text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ইমো মানুষের মধ্যে যোগাযোগ সৃষ্টি এবং দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। স্থানীয় বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুযোগ সুবিধা বাস্তবায়নের ফলে আমাদের উন্নত প্রযুক্তি ইমো'কে ব্যবহারকারীদের মধ্যে সর্বোচ্চ আস্থা অর্জন করাতে সক্ষম হয়েছে। আমরা ইমো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি, তাছাড়া বৈচিত্রতা এবং সকলের প্রতি শ্রদ্ধাশীলতা আমাদের প্ল্যাটফর্মের মূল্যবোধেরই অংশ। দেশের প্রচলিত আইন এবং সামাজিক মূল্যবোধের দিকে লক্ষ রেখে আপত্তিকর বিষয়বস্তুর ব্যাপারে আমরা একটি কঠোর নীতিমালা প্রণয়ন করেছি। অপ্রীতিকর কন্টেন্ট বাছাই এবং তা সেন্সর করার লক্ষে আমাদের কন্টেন্ট মডারেশন টিম এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশসহ প্রায় ২০টি দেশে প্রায় ৩০০০ এরও অধিক ব্যক্তি দিনের ২৪ ঘন্টা জুড়েই সবকিছু নজরদারির মধ্যে রেখেছে। বিগত ২০২০ সালে প্রায় ৩ কোটি ৪০ লাখ আপত্তিকর 'পোস্ট' এবং ৭৪ লক্ষ একাউন্ট ইমো থেকে সরিয়ে নেয়া হয়েছে। ২০২১ সালের শুরু থেকেই ইমো'র উন্নত প্রযুক্তি ও সামগ্রিক ব্যবস্থা আমাদের কমিউনিটিকে নিরাপদ এবং বৈচিত্রময় রাখার উদ্দেশ্য কাজ করে যাবে। ইউজারদের যেকোনো ধরণের উদ্বেগ আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করি এবং সেগুলোকে চিহ্নিত করার মাধ্যমে ইউজার এক্সপেরিয়েন্স বৃদ্ধির চেষ্টা আমরা ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাবো।
6
'' কথায় আছে খেতে না পারলে 'আঙুর ফল টক'।শাকিব খানের বেলায়ও এমনটিই বেশি ঘটে। যখন তার সঙ্গে কোন নির্মাতা প্রযোজকের সম্পর্ক ভালো থাকে, তাদের শিডিউল দেয় তখন সে খুবই ভালো। শিডিউল দিতে না পারলেই শাকিব খারাপ। কয়েকদিন ধরে শাকিব খানের নামে শিডিউল ফাঁসানোসহ নানা অভিযোগ যারা তুলছেন যখন তাদের সঙ্গে শাকিব কাজ করেছেন তখন তাদের অভিযোগ কই ছিলো?'' কথাগুলো বলছিলেন অর্ধশত ছবির নির্মাতা ওয়াজেদ আলী সুমন। ক্যারিয়ারে ৫০টি ছবি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। এর মধ্যে ২৫টির নায়কই শাকিব খান। সর্বশেষ শাকিব খানকে নিয়ে 'ক্যাপ্টেন খান' ছবিটি নির্মাণ করছেন সুমন। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই ছবিটিতেও শাকিব খান কখনও শিডিউল ফাঁসাননি বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ২৫টি ছবির কোনটিতেই শাকিবের শিডিউলজণিত গড়মিলের রেকর্ড নেই বলেই মন্তব্য এ নির্মাতার। সুমন বলেন, 'ইচ্ছে করলেই একজন স্টার জন্ম দেওয়া যায় না। সুপারস্টাররা হচ্ছে গডগিফটেড। এ পর্যন্ত ৫০ ছবি পরিচালনা করেছি। এর বেশিরভাগ ছবির নায়ক শাকিব খান। আমার নিজের প্রযোজনায় নির্মিত ছবিতে নায়ক ছিলেন শাকিব। এর মধ্যে রয়েছে এক বুক জ্বালা, মনে বড় কষ্ট, টাইগার নম্বর ওয়ান। কোন ছবিতে কখনও শিডিউর ফাঁসাননি তিনি। বরং টানা কাজ করে মাত্র ৯ দিনেই শুটিং শেষ করে দেয়ার রেকর্ডও আছে। আমার সঙ্গে তো সিডিউল নিয়ে কখনো সমস্যা হয়নি।' শাকিব খান অভিনীত অন্যতম একটি ব্যবসা সফল ছবি 'মনে বড় কষ্ট'। এই ছবির নির্মাতাও ওয়াজেদ আলী সুমন। মাত্র ১৩ দিনে ছবিটির নির্মাণ কাজ শেষ করা হয়েছিলো। ছবিটিতে ডে-নাইট কাজ করেন শাকিব খান। কতটা পরিশ্রম করলে ১৩ দিনে শুটিং শেষ হয় ভাবুন! এমন মন্তব্যই করেন সুমন। শাকিব খান এখন বাংলা চলচ্চিত্রের ভরসার নাম। সে সুপারস্টার। ওর মধ্যে একটু স্টারডম তো থাকবেই। এটাই বাস্তবতা। এমন মন্তব্য করে সুমন বলেন, 'পৃথিবীর সব ইন্ডাস্ট্রির সুপার স্টারদের মধ্যে স্টারডম বিষয়টি থাকে। শাকিবের মধ্যে সেটা আছে। শাকিব তো এমনিতেই সুপার স্টার হয়নি তার সেই যোগ্যতা আছে বলেই হয়েছে। আল্লাহ্ যাকে সম্মান দিয়েছে আমারা কেনো দিবোনা। শাকিব খানকে নিয়ে সিনেমা বানালে প্রযোজকের টাকা ফেরত পাওয়া সম্ভব বেশি আছে বর্তমান প্রেক্ষাপৃটে।আমি বলতে চাই, শাকিব খানের পর বিকল্প তেমন কোনো অভিনয়শিল্পীই আসেননি, যাদের উপর পরিচালকেরা ভরসা করতে পারেন।' সবশেষে কোন শিল্পীকে ছোট না করে সবাই মিলে একসঙ্গে চলচ্চিত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ওয়াজেদ আলী সুমন।
2
ভুটানের রাজদম্পতি রাজা জিগমে কেসার উয়াংচুক ও রাণী জেতসান পেমা প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন। রাজপরিবারে আনন্দের বন্যা ছড়িয়ে গতকাল একটি ছেলে সন্তানের জন্ম দেন রাণী পেমা। রাজধানী থিম্পুতে অবস্থিত লিংকানা প্যালাসে নতুন রাজপুত্রের জন্ম হয়। রাজপ্রাসাদের জনসংযোগ অফিসের এক বিবৃতিতে আজ এ খবর দেয়া হয়। খবর এএফপি নিউজের নতুন অতিথির আগমনে পুরো রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়। নতুন রাজ অতিথির নাম এখনো ঘোষণা করা হয়নি। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। বিডি-প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ
3
তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-রংপুর সংযোগ সড়কের আংশিক ধসে গেছে। গত বুধবার রাতে হঠাৎ পানি বাড়ায় এ ধস দেখা দেয়। এতে রংপুরের সঙ্গে লালমনিরহাটের চার উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।প্রশাসন ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে হঠাৎ তিস্তার প্রবল স্রোতে কাকিনা-রংপুর সড়কের রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় ৭০ মিটার রাস্তা ভেঙে গেছে।এ ছাড়া নদীতে পানি বৃদ্ধির ফলে উপজেলার ভোটমারী, তুষভান্ডার ও কাকিনা ইউনিয়নের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় আছে। ১২টি বিদ্যালয়ে পানি উঠে ও সাড়ে ৭০০ হেক্টর বিভিন্ন ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেসে গেছে প্রায় লাখ টাকার মাছ।কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ জানান, কাকিনা ইউনিয়নে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কাকিনার মহিপুর সড়কের রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় পাকা রাস্তা ধসে গিয়ে রংপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রবল পানির স্রোত থাকায় সড়কটি রক্ষা করা সম্ভব হয়নি। এ ছাড়া বিভিন্ন দপ্তরের লোকজন ক্ষয়ক্ষতি নির্ণয়ে কাজ করছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় ৩০ মেট্রিক টন জিআর ও ১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
6
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, সাংবাদিকদের সত্য অনুসন্ধান করার সুযোগ দিন। তাদের বিরুদ্ধে যতো মামলা আছে সব তুলে নিন। শুধু তাই নয়, ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠাতে হবে। তাহলে আপনার ও দেশের লাভ হবে। দেশ গণতন্ত্রের দিকে ধাবিত হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদেরকে আহ্বান করেছেন, কোনো প্রকার হলুদ সাংবাদিকতা যেন না হয়। কিন্তু হলুদ সাংবাদিকতাতো এই সরকার সৃষ্টি করছে। সাংবাদিকরা হলেন সত্য অনুসন্ধানী। সবসময় সত্য প্রকাশ করেন তারা। সরকারের সবচেয়ে বড় বন্ধু হলুদ সাংবাদিকরা। প্রকৃত সাংবাদিকরা সঠিক তথ্যকে সামনে তুলে ধরেন। সেই সাংবাদিকদের কণ্ঠ যখনই রোধ করেন, তখনই দেশে জঙ্গিবাদের উত্থান হয়। সরকারের ভুল নীতি দেশকে ভুল পথে অগ্রসর করছে মন্তব্য করে তিনি বলেন, আজ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিতভাবে কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে। তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। সমাবেশস্থলে অসুস্থবোধ করায় চেয়ারে বসে বক্তব্য দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে দ্রুত তাকে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অধ্যাপক ডা. নজিব মোহাম্মদ তার শারীরিক চেকআপ করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকন, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের-ডিইউজে (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন প্রমুখ।
9
রাশিয়া বলেছে, ইরান ও আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সমাধান না হওয়ার কারণে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপের ব্যাপারে কোনও ভবিষ্যদ্বাণী করা কঠিন হয়ে পড়েছে। ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ শুক্রবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। উলিয়ানোভ একথাও বলেন যে, ভিয়েনা সংলাপ থেকে ফলাফল বের করার জন্য সব পক্ষের মধ্যে দৃঢ় প্রত্যয় রয়েছে। কাজেই এ সম্পর্কে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং সে ফল পাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া অন্য কোনও উপায় নেই। প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার দাবি করছে, ভিয়েনায় চলমান সংলাপের মাধ্যমে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে চায় ওয়াশিংটন। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বহুবার ইরানের বিরুদ্ধে আমেরিকার কথিত 'সর্বোচ্চ চাপ প্রয়োগের' নীতি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন। কিন্তু তারা ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে নিজেদের সদিচ্ছা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ভিয়েনায় গত এপ্রিল থেকে এ পর্যন্ত পাঁচ দফা আলোচনা কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছে। রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত এসব আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হচ্ছে না। বিডি প্রতিদিন/কালাম
3
বরফের রাজ্যে যদি সানগ্লাস ছাড়া ঘোরেন, তবে অন্ধ হওয়ার ঝুঁকি আছে। সাদা বরফের ওপর কড়া রোদে দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে। এ সমস্যা থেকে বাঁচতে আর্কটিক অঞ্চলে সানগ্লাস পরার প্রচলন শুরু হয়।সানগ্লাস শুধু একটি ফ্যাশন অনুষঙ্গ নয়, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ বাঁচানোও অন্যতম কাজ। পাইলট, বাটারফ্লাই, ক্যাট আই, ক্লাম্ব মাস্টার, অক্টাগোনাল, ওভাল, রেক্টাঙ্গুলার, রিমলেস, রাউন্ড, সেমি-রিমলেস, শিল্ড, স্কয়ার, ওয়েফারার, র্যাপসহ ১৪ ধরনের সানগ্লাস বাজারে পাওয়া যায়। এর মধ্যে কোনটি আপনার চোখে ভালো লাগবে, তা বুঝতে হলে যাচাই-বাছাই করতে হবে। সানগ্লাস কেনার সময় সচরাচর করা ভুলগুলোও এড়িয়ে চলতে হবে।ইউভি প্রোটেকশনহীন সানগ্লাস কেনাযেকোনো একটি সানগ্লাস পছন্দ হলেই কিনে ফেলবেন না। আগে দেখে নিন, তাতে ইউভি বা অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করার সুবিধা আছে কি না। ইউভি প্রোটেকশন আছে, এমন সানগ্লাস কিনুন।ফ্রেমের বাইরে চোখকিছু কিছু সানগ্লাসের ফ্রেমের আকার গোল বা তিন কোনা হয়। এ ধরনের সানগ্লাসের ফ্রেম খুব ছোট হলে বাইরে থেকে চোখ দেখা যায়। চোখের চারপাশের ত্বক বেশ স্পর্শকাতর হয়। তাই চোখ ও এর চারপাশের ত্বকের সুরক্ষা নিয়েও ভাবতে হবে। তাই সব সময় ট্রেন্ড অনুসরণ না করে চোখের সুরক্ষার জন্য বড় ফ্রেমের সানগ্লাস কিনুন।ফ্রেম সম্পর্কে না জানাসানগ্লাসের ফ্রেমের উপাদান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উপকরণের ওপর সানগ্লাসের দাম নির্ভর করে। তাই সানগ্লাস কেনার আগে ফ্রেমের উপকরণের বিষয়ে জেনে নিলে অযথা বেশি অর্থ ব্যয় হবে না। টিটেনিয়াম ফ্রেম সানগ্লাসের দাম সবচেয়ে বেশি। এতে স্ক্র্যাচ নিরোধক কোটিং দেওয়া থাকে। সাধারণত প্লাস্টিকের তৈরি সানগ্লাসগুলো টিটেনিয়ামের তৈরি ফ্রেমের চেয়ে দামে সস্তা হয়ে থাকে। তবে সব প্লাস্টিক ফ্রেমের সানগ্লাসই যে কম দামের, তা নয়। প্লাস্টিকের মধ্যেও আবার তিন রকমের আছে। খেলাধুলার সময় পরার উপযোগী সানগ্লাসগুলোর ফ্রেম নাইলনের হয়ে থাকে। মেটাল ফ্রেমের সানগ্লাস বেশ দামি হলেও টেকসই হয় না।মুখের ধরন বুঝে না কেনাঅন্যের চোখে সানগ্লাসটি বেশ মানিয়েছে বলেই যে আপনাকেও মানাবে, তা নয়। মুখের আকার বড় হলে বড় সানগ্লাস, ছোট হলে ছোট সানগ্লাস-সূত্রটা এ রকমই সরল।পাপড়ির সঙ্গে লেন্সের দূরত্ব না থাকাসানগ্লাস কেনার সময় অবশ্যই খেয়াল করে দেখতে হবে, চোখের পাপড়ি সানগ্লাসের লেন্সকে স্পর্শ করছে কি না। যদি স্পর্শ করে, তবে বুঝতে হবে সানগ্লাসটি আপনার চোখে ঠিকমতো ফিট হয়নি। লেন্সের সঙ্গে চোখের পাপড়ির দূরত্ব থাকলে তবেই সানগ্লাস কেনা উচিত।সূত্র: এবিটি ডট কম
6
ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও 'মাদক ও জুয়াবিরোধী' অভিযান চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি ক্লাব ও জুয়ার আসরে অভিযান চালিয়েছে র্যাব ও পুলিশ। এর মধ্যে অন্য ক্লাবগুলো নিয়ে তেমন কোনো হৈচৈ না থাকলেও আবাহনী লিমিটেডে চালানো অভিযানটি এখন মানুষের মুখে মুখে। ক্লাবটির সভাপতি আরেক সংসদ সদস্য এমএ লতিফ অভিযানে দোষের কিছু না দেখলেও ক্ষোভ প্রকাশ করে অভিযানের সমালোচনা করছেন ক্লাবের মহাসচিব হুইপ সামশুল হক চৌধুরী। চট্টগ্রামের পটিয়া আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী। আর দলটির বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য হচ্ছেন এমএ লতিফ। আবাহনীসহ চট্টগ্রামের ক্লাবগুলোতে অভিযান চালানোর বিষয়ে সাংসদ সামশুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, 'চট্টগ্রামে ১২টি ক্লাব রয়েছে। এসব ক্লাব প্রিমিয়ার লীগে অংশ নেয়। তারা যে খেলাধুলা করে সেটা তো বন্ধ করা যাবে না। অভিযানে জুয়া খেলার আলামত পাওয়া যায়নি। কিন্তু এতে তো ক্লাবগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, ক্ষতি হয়ে গেল।' তিনি বলেন, ঢাকায় যে অভিযান চলছে সেটা ঠিক আছে। যারা মাদকের কারবারি, যারা ক্যাসিনো চালায় তাদের বিরুদ্ধে অভিযান ঠিক আছে। কিন্তু চট্টগ্রামে তো ঢাকার মতো এ ধরনের ক্লাবে ক্যাসিনো নেই। আড্ডা দিতেই অনেকে ক্লাবে বসে, তাস খেলে। তাস খেলা তো জুয়া খেলা নয়। যেসব ক্লাবে অভিযান চালানো হয়েছে সেগুলো ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে। তাদের হয়রানি করা হলে খেলাধুলা তো বন্ধ হয়ে যাবে। তাতে তো তারা (খেলোয়াড়) সন্ত্রাসী-ছিনতাইকারী হয়ে যাবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে সাংসদ সামশুল হক বলেন, যারা ক্যাসিনো চালায় তাদের ধরেন। যারা জুয়ার ব্যবসা করে তাদের ধরেন। যারা মাদকের ব্যবসা করে তাদের ধরেন। যে ক্লাবগুলো প্রিমিয়ার লীগে খেলে তাদের ধরা হচ্ছে কেন? গত শনিবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচটি ক্লাবে অভিযান চালায় র্যাব ও পুলিশ। ক্লাবগুলোর মধ্যে রয়েছে নগরীর সদরঘাটে 'মোহামেডান স্পোর্টিং ক্লাব, আইস ফ্যাক্টরি রোডে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম)', হালিশহরে 'আবাহনী লিমিটেড', এস এ খালেদ রোডে 'ফ্রেন্ডস ক্লাব' এবং আসকার দীঘির পাড়ে 'শতদল ক্লাব'। এর মধ্যে র্যাবের চালানো অভিযানে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, আবাহনী ও মোহামেডান ক্লাবে জুয়ার আসর বসানোর আলামত পাওয়া যায় বলে অভিযান শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। আবাহনী ক্লাবে অভিযানের পর ক্লাব মহাসিচব সামশুল হক ক্ষোভ প্রকাশ করলেও অভিযানে দোষের কিছু দেখছেন না ক্লাবটির সভাপতি এমএ লতিফ। তিনি জানিয়েছেন, খেলাধুলার নামে কেউ যদি অন্যায় কিছু করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাতে কোনো আপত্তি নেই। তবে আবাহনী ক্লাবে কখনও জুয়া খেলা হয় না। অভিযানেও তেমন কোনো আলামত পাওয়া যায়নি।
6
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ শুক্রবার রাতে বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে রেহাই পেতে দুই ডোজ টিকা গ্রহণের পরও তিনি এ ভাইরাসে আক্রান্ত হলেন। খবর এএফপি'র। তিনি টুইটার বার্তায় বলেন, জ্বর ও সামান্য মাথাব্যাথা হওয়ার পর আজ সন্ধ্যার দিকে আমি এন্টিজেন পরীক্ষা করিয়েছি। এ পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ এসেছে। টুইটার বার্তায় তিনি আরো বলেন, রোগ নির্ণয়ের বিষয়টি নিশ্চিত হতে তিনি পিসিআর ফলাফলের অপেক্ষায় রয়েছেন। ৬২ বছর বয়সী আর্জেন্টিনার প্রেসিডেন্ট সতর্কতার অংশ হিসেবে আইসোলেশনে রয়েছেন। তবে তিনি জানান, তিনি 'শারীরিকভাবে ভাল আছেন।' প্রেসিডেন্ট দফতর সূত্র এএফপি'কে বলেছে, ফার্নান্দেজ রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ টিকা গ্রহণ করেন এবং গত ১১ ফেব্রুয়ারি তিনি তার দ্বিতীয় ডোজ নেন। আর্জেন্টিনায় করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। চার কোটি ৪০ লাখ জনসংখ্যা অধ্যূষিত দক্ষিণ আমেরিকার এ দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ২৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ৫৫ হাজারের বেশি প্রাণ হারিয়েছেন।
3
মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। এই তারকা নাকি খুব একাকিত্বে ভুগছেন। এ নিয়ে বেশ অস্বস্তিতে আছেন তিনি। সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানে সেই অসহায়ত্বের কথাগুলো খুলে বলেছেন তিনি। পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, 'লুজ ইউ টু লাভ মি' ও 'লুক অ্যাট হার নাউ' শিরোনামে সম্প্রতি দুটি একক গান প্রকাশ করেছেন সেলেনা গোমেজ। গান দুটি শোনার পর যে কেউ বুঝে ফেলবেন কার উদ্দেশ্যে গেয়েছেন এ গায়িকা? তিনি আর কেউ নন সেলেনার সাবেক প্রেমিক জাস্টিন বিবার। বিবারের সঙ্গে বিচ্ছেদের পর কম ভোগান্তিতে পড়তে হয়নি তাকে। অথচ এ নিয়ে কোনো মাথাব্যথা ছিলো না বিবারের! বিচ্ছিন্ন হওয়ার পর কয়েক মাসের ব্যবধানে জুটিয়ে নেন নতুন প্রেমিকা হেইলি ব্যাল্ডউইনকে। পরে বিয়েও করেন তাকে। রেডিও অনুষ্ঠানটিতে সেলেনা বলেন, 'প্রথমবার প্রেম ব্যাপারটিকে একটু বিষাক্ত লেগেছিল আমার। পরে দেখলাম, আমি ওই বিষেই কাত হয়ে পড়েছি। এটার জন্যই আমার ভেতরে হাহাকার জেগে উঠছে। পরে বুঝলাম, এর নামই প্রেম! গত দুই বছর সেই প্রেমের জন্য বুঁদ হয়ে আছি আমি। ভয়াবহ একাকী লাগে আমার। খুব জানতে ইচ্ছে করে, এরপর কেমন হবে আমার প্রেমটা।' এবার সত্যিকার প্রেমের দেখা পেতে চান এ গায়িকা। তিনি বলেন, 'সেই প্রেম যেন অতীতের মতো করুণ না হয়। বয়স হলে সবারই নিজের জন্য সত্যিকারের মানুষটিকে খুঁজে নিতে হয়। তারপর যেন তা তাকে আঁকড়ে ধরে রাখে।' ২০১১ সালে কানাডীয় পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গায়িকা সেলেনার। শিগগির সেটা ভেঙেও যায়। ২০১৪ সালে আবারও তারা কাছাকাকাছি এসেছিলেন কিন্তু ২০১৭ সালে দু' জন পুরোপুরি আলাদা হয়ে যান।
2
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ৮৬'র বাঙালি গণহত্যার দায়ে দোষীদের শাস্তি দাবি করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিল-মানববন্ধন কর্মসূচি ছিল মহান সংসদে সেনাবাহিনী ও বাঙালিদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমার অপসারণ ও শাস্তির দাবিতে। লক্ষ্মীছড়ি উপজেলায় সচেতন পার্বত্যবাসীর ব্যানারে এ মানববন্ধনে লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ জড়ো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আবুল হাসেম চৌধুরী, আব্দুর রশিদ মোল্লা, আব্দুল মাজেদ গাজি, খন্দকার আব্দুল ওহাব ও মো: রেজাউল করিম। বক্তেব্যে বাসন্তী চাকমার মহান সংসদে দেশপ্রেমিক সেনাবাহিনী ও বাঙালিদের বিরুদ্ধে দেয়া বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। বক্তব্যে ওঠে আসে ১৯৮৬ সালে তৎকালীন শান্তিবাহিনী কর্তৃক লক্ষ্মীছড়ির দুল্যাতলী মলঙ্গী পাড়ার বাঙালি গণহত্যা ও কুমারি এলাকায় নৃসংশভাবে রাতের অন্ধকারে মানুষকে পুড়িয়ে মারা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার ভয়াবহ চিত্রের কথা। আব্দুল মাজেদ গাজি তার বক্তেব্যর এক পর্যায় বলেন, 'দুল্যাতলীর সেই ভয়াবহ মানুষ হত্যার কথা আমরা এখনো ভুলে যাইনি। আমার নৃশংস সেই হত্যাকাণ্ডের বিচার চাই।' খন্দকার আব্দুল ওহাব বলেন, 'দুল্যাতলী মলঙ্গী পাড়ায় ১০ জন, কুমারি এলাকায় ১১ জন নারী-পুরুষ ও শিশুকে শান্তিবাহিনী লোকজন গুলি করে, গ্রেনেট দিয়ে খুচিয়ে খুচিয়ে এবং ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে মেরে অমানবিক নির্যাতন করে হত্যাযজ্ঞ চালায়। শুধু তাই নয়, ২২টি গরু লুট করে নিয়ে যায় এবং ৫৩টি বসতঘর জ্বালিয়ে দেয়া হয়। গুলি খেয়ে এখনো অনেকে বেঁচে আছে। তারা মানবেতর জীবন যাপন করছে। এই নৃসংশ হত্যাকান্ডের ঘটনা ইতিহাসের পাতায় নেই। কিন্তু মানুষের হৃদয় এখানো শোকাবহ সেই দিনগুলো ভুলেনি। বাসন্তী চাকমার সেই ভাইদেরও বিচার করতে হবে।' পরে মানববন্ধন রূপ নেয় বিক্ষোভ মিছিলে। মিছিলটি উপজেলা সদর, বেলতলী পাড়া ও থানা এলাকায় প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে বাঙালি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাসন্তী চাকমা গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে দেশপ্রেমিক সেনাবাহিনী ও পার্বত্য বাঙালিদের নিয়ে যে মিথ্যা বক্তব্য দিয়েছেন তা পার্বত্যবাসী মেনে নিবে না। আমরা এর ধিক্কার, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান বক্তারা। অবিলম্বে তাকে অপসারণসহ তার শাস্তি দাবি জানানো হয় সমাবেশে। অন্যথায় মহান জাতীয় সংসদে উগ্র-সাম্প্রদায়িক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেয়ার প্রতিবাদে বৃহত্তর আন্দেলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুঁশিয়ার করে দেন।
6
মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়া যুদ্ধাপরাধের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, 'যুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলে, যোদ্ধাদের বিরুদ্ধে যারা কথা বলে- এরা তো স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা যুদ্ধে বিশ্বাস করে না। তারা তো আলবদরের চেয়েও ক্ষতিকর। আলবদর তো মাটির নিচে গেছে। রাজাকাররাও কয়েকদিন পর আর থাকবে না। আবার যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল চলবে। আমরা চালাবো। এদের বিচার আমরা করবো।' বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষেশুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগেঅনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, 'মুক্তিযুদ্ধ যারা দেখেছেন তাদেরকে ৩০ বছর পর খুঁজে পাওয়া যাবে না। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিজ কানে শুনছেন এই লোকগুলো ৩০ বছর পর পৃথিবীতে থাকবেন না। কিন্তু জাতি লালন করবে সত্য ইতিহাসগুলো। সেই লালনের ক্ষেত্রটা তৈরি করা করা আপনার-আমার দরকার।' আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, 'আওয়ামী লীগ যুক্তি বোঝে না, সত্য বোঝে না। আওয়ামী লীগ মনে করে আলোচনা করে, ভাষণ দিয়ে দেশ স্বাধীন হয়েছে। তারা মনে করে যে, আদালতের রায়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা ছোটবেলা শুনতাম- আইয়ুবের শাসন, শেখ মুজিবের ভাষণ। আর এখন শেখ হাসিনার দুঃশাসন। কিন্তু আমি বলতে চাই, আদালতের রায়ে দেশ স্বাধীন হয় নাই, ভাষণে দেশ স্বাধীন হয় নাই, আলোচনায় দেশ স্বাধীন হয় নাই। যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে।' নাগরিক অধিকার আন্দোলনের উপদেষ্টা বিলকিছ ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
9
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জননাঙ্গ কেটে ও চোখ উপড়ে এক যুবককে হত্যা করে লাশ আমবাগানে ফেলে রেখে গেছে দুবৃর্ত্তরা। সোমবার দুপুরে উপজোলার গোমস্তাপুর ইউনিয়নের ফড়িং চকিদারের আমবাগান থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এর আগে সিআইডি'র একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে। নিহতের নাম মেহেরুল ইসলাম (৩৩)। তিনি একই উপজেলার রাজরামপুর বালুগ্রাম এলাকার মৃত কবিরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, রোববার রাতে কোনো এক সময় মধ্যযুগীয় কায়দায় হত্যাকাণ্ডটি ঘটিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানায়, মেহেরুলের লাশ আমবাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা গোমস্তাপুর থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এর কিছুক্ষন পর সিআইডি'র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার রায় জানান, পুলিশ ও সিইডি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের ২টি চোখ উপড়ানো এবং জননাগঙ্গ কাটা থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণ করা হচ্ছে।
6
টাঙ্গাইলে বাসের ধাক্কায় নীলকমল সরকার (৪২) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করটিয়া করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নীলকমল বাসাইল উপজেলার স্থলবল্লা গ্রামের দুলাল সরকারের ছেলে। আহতরা হলেন- নীলকমলের বাবা দুলাল সরকার, স্ত্রী পূজা সরকার, শাশুড়ি দশমী সরকার ও অটোরিকশাচালক সুমন মিয়া। এ ঘটনায় তিন দিনের একটি শিশু অক্ষত রয়েছে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাওছার বাংলানিউজকে জানান, মির্জাপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশাকে উত্তরবঙ্গগামী গ্রামীণ ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন নীলকমল। গুরুতর আহতাবস্থায় চারজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।
6
ঝালকাঠির রাজাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজারসহ এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত আরও ১৬ যাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর বাঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার মৃত আবদুল মজিদ খানের ছেলে বাসের সুপারভাইজার মো. ছরোয়ার হোসেন ওরফে দুলাল খান (৫৭) এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলার মো. নুরুল ইসলামের স্ত্রী নুরবানু (৭০)। বাসের সুপারভাইজার ছরোয়ার হোসেনের মৃত্যু হয় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর। গুরুতর আহত যাত্রী নুরবানুকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আটটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা আলহামদুলিল্লাহ নামের পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থল উত্তর বাঘরী এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী পল্লী বিদ্যুতের সরঞ্জামসহ শ্রমিকদের নিয়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ২ জন নিহত ও ১৬ জন আহত হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে আহত ১৬ জনের মধ্যে ৭ জনকে ভর্তি রেখে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। জেলা সিভিল সার্জন মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, গুরুতর আহত ব্যক্তিদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু আহত ব্যক্তিদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
6
ফুটবলের মাঠে লড়াকু সৈনিক। রক্ষণাভাগের বাঘা বাঘা বাধা পেরিয়ে বিপক্ষ দলের জালে বল পৌঁছালেও জীবনযুদ্ধে টিকে থাকতে সংসারের অভাব মেটাতে কিনা করতে পারে একটি ছেলে। বাংলাদেশ পেশাদার লীগে মাঠ কাঁপানো স্ট্রাইকার আরিফের বর্তমান জীবন যেন তারই দৃষ্টান্ত। সর্বোচ্চ লাখ টাকা বছরে পাওয়া দেশের প্রথম শ্রেণির স্বনামধন্য টিমে অংশ নেয়া স্ট্রাইকার আরিফ এখন ৪০০ টাকার যোগালি। করোনাকালে কোনো টিম তাকে নেয়নি। যা টাকা উপার্জন করেছিল সেই টাকা বাবাকে দিয়েছিল ব্যবসা করতে। কিন্তু লোকসান হওয়ায় পুরো পরিবার নিঃস্ব হয়ে যায়। বাবা স্ট্রোক করে দুই বার। কথায় বলে "বিপদ যখন আসে চারদিক থেকে আসে"। শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জ ফতুল্লার গাবতলীর বাসিন্দা আরিফ হাওলাদারকে শহরের গলাচিপা চেয়ারম্যান বাড়ির নির্মাণাধীন বাড়ি থেকে যোগালির কাজ করা অবস্থায় পাওয়া যায়। ওই সময় নিজের জীবনে দুর্দশার কথা জানিয়ে লজ্জায় কাউকে বলতে পারেনি বলে কান্নায় ভেঙে পড়েন আরিফ। তাৎক্ষণিক আরিফকে যোগালির কাজ থেকে ফিরিয়ে আনেন বাংলাদেশ প্রতিদিনের এই প্রতিবেদক। শুক্রবার বাদ জুম্মা আরিফ হাওলাদার বাংলাদেশ প্রতিদিনের এই প্রতিবেদককে বলেন, করোনাকালে আমি নিঃস্ব হয়ে গেছি। ৬ লাখ টাকা বাৎসরিক চুক্তি ছিল শেখ জামাল টিমে। যা টাকা উপার্জন করেছিলাম বাবাকে দিয়েছিলাম ব্যবসা করতে। বাবা পরিবহন ব্যবসা করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে প্রায় সব টাকা খুইয়ে ফেলেন। এরমধ্যে এই কারোনাকালে আমাকে কোনো টিম চুক্তিতে নেয়নি। ২০১৯ সালে ঢাকা চ্যাম্পিয়নস লীগে অগ্রণী ব্যাংকে বাৎসরিক ৩ লাখ টাকা চুক্তিতে খেলেছি। কিন্তু ২০২০ সালের লীগে কোনো টিম না ডাকলে বেকার হয়ে যায় আমি। টিম না পাওয়ার কারণে আয় রোজগার বন্ধ হয়ে যায়। এর মধ্যে আমার বাবা দুই বার স্ট্রোক করেছেন। বাসা ভাড়ার জন্য বাড়িওয়ালা খারাপ ব্যবহার ও অন্যদিকে ঘরে অভাব। সব মিলিয়ে সিদ্ধান্ত নেই কারো কাছে হাত পাতব না। নেমে পড়ি যোগালি কাজে। গত দেড় মাস যাবত কাজ করে যাচ্ছি। বাসার কেউ জানত না আমি যোগালির কাজ করছি। কোনো সময় এই কাজ করিনি বলে পা কেটে গেছে। কিন্তু আর গোপন রাখতে পারলাম না। তবে অনেককে নানা কৌশলে নিজের সমস্যার কথা জানিয়েছিলাম। হয়ত কেউ উপলব্দি করতে পারেনি। আর লজ্জায় ভেবেছি কারো কাছে হাত পাতার চেয়ে খেটে খাওয়া ভালো। মাত্র ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। বিকালে আরিফের গাবতলী খানকা শরীফ বাড়িতে গেলে আরিফের যোগালি জীবনের কথা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে আরিফের মা মফিজা বেগম। তিনি বলেন, সংসারে অভাব মেটাতে আমার ছেলেটা যোগালির কাজ করছে। এটা আমি প্রথমে বুঝতে পারিনি। কিন্তু ওর পায়ে কাটা ছেড়া ও শরীর ব্যথার কথা শুনে সন্দেহ হয়। পরে এলাকার অনেক মানুষ জানায় আমার ছেলে আমাদের সংসারের অভাব মেটাতে যোগালির কাজ করছে। এই বলেই আরিফের মা হাউমাউ করে কেঁদে উঠে। আরিফ আরো জানায়, আমি বেঁচে থাকতে আমার বাবা মা না খেয়ে থাকবে তা হতে পারে না। আমি খেটে খেতে চাই। আমি আমার যোগ্যতা প্রমাণ করে ফুটবলে ফিরতে চাই। আরিফের বাবা শাজাহাজন হাওলাদর জানান, জাতীয় অনূর্ধ্ব ১৩, ১৪ ১৬ কিশোর থেকেই ফুটবলে সুযোগ পেয়েছিল। ওর যা পুঁজি ছিল আমি ব্যবসা করতে গিয়ে খুইয়ে ফেলেছি। আমি গর্বিত আমার সন্তান নিয়ে। সংসারের অভাব মেটাতে যোগালির কাজ করলেও সে কারো কাছে হাত পাতেনি। সে কর্ম করে সংসারের অভাব মেটানোর চেষ্টা করছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
প্রায় তিন বছর পর নোয়াখালীর কোম্পানিগঞ্জে নির্বাচনী এলাকায় গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে ফেনীর দাগনভূইয়া থেকে তার বাসভবন পর্যন্ত সড়কপথে ছিলেন লাখো মানুষ। তাদের ভালোবাসায় সিক্ত হন তিনি। কোম্পানিগঞ্জের নিজ বাড়িতে গিয়ে প্রথমেই ওবায়দুল কাদের তার বাবা মায়ের কবর জিয়ারত করেন। তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। পরে নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বিকেল তিনটায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।
9
নিজের ব্যক্তিগত ভুলের জন্য হেফাজতের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। একই সঙ্গে সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আমার ব্যক্তিগত অসাবধানতার কারণে যে ক্রটি-বিচ্যুতি হয়েছে এবং যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে যে ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি, সেই জন্য আমি নিজেই মর্মাহত। এজন্য আমি হাত জোড় করে আপনাদের ক্ষমা প্রার্থনা করছি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা বলেন তিনি। হেফাজতের ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে মামুনুল হক বিশ্বের মুসলমান ভাইদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। লাইভে তিনি বলেন, একের পর এক মামলা করা হচ্ছে। এর মাধ্যমে অনেক মানুষকে হয়রানি করা হবে। অথচ প্রকৃত যারা দোষী, যারা গিয়ে হামলা করলো, সেই সন্ত্রাসীদের বিষয়ে রাষ্ট্র নীরব। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। অথচ তাদের নাম পরিচয় দিবালোকের মতো পরিষ্কার। ইনশআল্লাহ ইতোমধ্যে তাদের বিষয়ে আমি এজাহার দায়ের করেছি। আরো আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
6
সিলেটের এক ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে অটোরিক্সা পরিবহন শ্রমিকদের পিটুনিতে এই ব্যাংক কর্মকর্তা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে-নগরীর ব্যস্ততম ওই এলাকার খুনের ঘটনা নিয়ে রহস্য দেখা দিয়েছে। ব্যাংক কর্মকর্তাকে মারধোরের খবর জানলেও পুলিশ তাৎক্ষণিক এসে রহস্য উদঘাটন করতে পারেনি। পুরো ঘটনাকে আড়াল করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছিলেন পরিবহন শ্রমিকরা। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পুলিশ লাশ খুঁজে পায়। রাতভর ওই লাশের কোনো পরিচয়ও পায়নি পুলিশ। পরে মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে স্বজনের সন্ধান মিলে। সিলেট নগরীর কোর্টপয়েন্ট। ব্যস্ততম একটি এলাকা। সব সময় মানুষের ভিড় থাকে ওই এলাকায়। ওখানে রয়েছে সিএনজি অটোরিক্সা, লেগুনা সহ কয়েকটি পরিবহনের অস্থায়ী স্ট্যান্ড। এর মধ্যে মধুবন সুপার মার্কেটের সামনের অংশ থেকে সিএনজি অটোরিক্সা যায় তামাবিল রুটে। জৈন্তাপুর থেকে সরসরি সিএনজি আসে ওখানে। জৈন্তাপুরের গ্যাস ফিল্ড শাখার অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মওদুদ আহমদ। তার কর্মস্থল হরিপুরের গ্যাস ফিল্ডে হলেও তিনি বসবাস করেন সিলেট নগরীর রাজারগলি এলাকার একটি ভাড়া বাসায়। তার মুল বাড়ি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার টেংগুড়িপাড়া গ্রামে। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন- মওদুদ আহমদ হরিপুর শাখার অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। শনিবার তিনি নগরীর দরগাহ গেইট থেকে সিএনজি অটোরিক্সা যোগে কোর্ট পয়েন্টে পৌছেন। স্থানীয় কোর্ট পয়েন্টে সিএনজি থেকে নামার পর কয়েকজন যুবক তার উপর হামলে পড়ে। সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের ফাঁকা স্থানে নিয়ে তাকে এলোপাতারি মারধোর করা হয়। প্রায় ১৫ মিনেটের মারধরে এক সময় নিস্তেজ হয়ে পড়েন ব্যাংক কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। এ সময় দু'জন সিনিয়র অটোরিক্সা শ্রমিক ওই কর্মকর্তাকে সিএনজি অটোরিক্সাতে তুলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তার শাররীক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যাংক কর্মকর্তা।
6
১১২ দিন পর ফিরে এলেন নাটোরের নিখোঁজ যুবলীগ নেতা জামিল হোসেন মিলন। আজ বৃহস্পতিবার ভোরে অটোরিকশায় করে নিজ বাড়ি নাটোর শহরের হাফরাস্তা তালতলা এলাকায় আসেন। তাঁকে দেখতে বহু মানুষ তাঁর বাড়িতে ভিড় জমিয়েছেন। মিলনের দাবি, তাঁকে এত দিন অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণেই তাঁকে এ পরিণতি ভোগ করতে হয়েছে। মিলনের বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এমদাদুল হক বলেন, সকাল ছয়টার দিকে অটোরিকশায় করে তাঁর ছেলে মিলন বাড়ির পাশের তালতলা হাফরাস্তা মোড়ে এসে নামেন। খবর পেয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা সেখানে যান। পরে এলাকার বহু মানুষ তাঁকে দেখতে সেখানে ভিড় করেন। প্রত্যক্ষদর্শী বাবু হোসেন প্রথম আলোকে বলেন, তিনি খবর পেয়ে সকাল আটটার দিকে মিলনকে দেখতে যান। এ সময় তাঁকে আনমনা মনে হয়েছে। তাঁর মুখে দাঁড়ি গজিয়েছে। মাথার চুল বড় হয়েছে। শরীর আগের চেয়ে শুকিয়েছে। এত দিন কোথায় ছিলেন জিজ্ঞাসা করলে তিনি লোকজনকে বলেন, 'আপনারা আমাকে ভোটে দাঁড়ায়ে দিয়েছিলেন। তাই এই অবস্থা।' তিনি ফিরে আসতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর মুক্তির জন্য যাঁরা আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তবে জামিল হোসেন মিলন তাঁর নিখোঁজের দিনগুলোর ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি বলে বাবু দাবি করেন। গত ৩১ জানুয়ারি মধ্যরাতে জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন মিলনকে হাফরাস্তা তালতলা মোড়ে তাঁর অফিস থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁর মুক্তির দাবিতে তাঁর কর্মী-সমর্থকেরা টানা ১৫ দিন ধরে নাটোর-ঢাকা সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে তুলে নেওয়ার অভিযোগ বারবার অস্বীকার করেছে।
9
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ''অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে এর প্রভাব পড়ছে। তেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারা বিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে। মানুষ কষ্ট পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। তিনি করোনা সংকটের সময়েও তার দূরদর্শীতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে।' শুক্রবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, ''এবার ঈদ যাত্রা স্বস্তির হওয়ার পেছনে কারণ হল সড়কের অবস্থা অতীতের যে কোন সময়ের চেয়ে ভাল। দ্বিতীয়ত যারা হাইওয়ে পুলিশ আছেন, মালিক শ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়েতে সবাই সকলের দায়িত্ব যথাযথ পালন করেছে। উত্তরবঙ্গে রোডস এন্ড হাইওয়ে নতুন প্ল্যান করে সেখানে ব্যবস্থা করেছে। তিনটা ফ্লাইওভার করা হয়েছে। নলকা ব্রিজটা অনেক বড় সমস্যা ছিল। এটা আমরা নতুন করে করেছি। এ কারণে এবার ঝুঁকিও কম ছিল।'' ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ''এটা শামীম ওসমানের দীর্ঘদিনের চাওয়া। এখানে ছয় লেনের রাস্তা হবে। ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আগামী বছরের মধ্যে আমরা কাজটা করছি। প্রকল্পটি ৮ দশমিক ১০৫ কিলোমিটার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৪৫ ভাগ কাজ সমাপ্ত করা হয়েছে।'' বিডি প্রতিদিন/ফারজানা
9
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসন-সংকট চরমে। ১৯৮৭ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের জন্য নির্মিত সরকারি আবাসিক ভবনগুলোর বয়স হয়েছে প্রায় ৩৬ বছর। এই আবাসিক ভবনগুলোর দু-একবার সংস্কারকাজ হলেও বর্তমান অবস্থা জরাজীর্ণ, যা বাসের অনুপযোগী। ফলে কর্মকর্তা-কর্মচারীদের কেউ ঝুঁকি নিয়ে পরিবারের সদস্যদের ছাড়াই এখানে থাকেন। কেউবা বাইরে থাকেন। এতে চরম আবাসন-সংকটে পড়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর ১৯৮৭ সালের ১৩ সেপ্টেম্বর চার ইউনিটের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার একটি, প্রথম শ্রেণির কর্মকর্তা চিকিৎসকদের জন্য চার ইউনিটের আরও একটি, তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য আট ইউনিটের দুটি, চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য চার ইউনিটের একটি সরকারি আবাসিক ভবন নির্মিত হয়। আর এরই মধ্যে এসব আবাসিক ভবনের বয়স প্রায় ৩৬ বছরে দাঁড়িয়েছে। ২০০০ সালের পর দু-একবার ওই আবাসিক ভবনগুলোতে সংস্কার ও সামান্য মেরামতকাজ করা হয়।সরেজমিন দেখা গেছে, ভবনগুলোর দেয়ালে শ্যাওলা ও পাকুড়গাছ বাসা বেঁধেছে। প্রায় সব জানালা-দরজা ভাঙা। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। রান্নাঘর, বাথরুম, বেডরুম ও পানি সরবরাহ লাইনের অবস্থা বেহাল। এতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।অবশ্য এ অবস্থার মধ্যেই তৃতীয় শ্রেণির জন্য দুটি সরকারি আবাসিক ভবনেই নার্সসহ অন্যান্য আটটি পরিবার ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবনে চারটি পরিবার সরকারি নিয়মেই ভাড়া দিয়ে বাস করছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার একটি, প্রথম শ্রেণির কর্মকর্তা চিকিৎসকদের জন্য চার ইউনিটের একটি ভবনে পরিবার নিয়ে কোনো কর্মকর্তা বাস করেন না।আবাসন-সংকটের কারণে প্রথম, দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের কেউ কেউ স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ওইসব সরকারি আবাসিক ভবনে পরিবার ছাড়া বাস করেন। এ ছাড়া বেশির ভাগ কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে তাঁদের পরিবারের সদস্যদের রাখতে বাধ্য হচ্ছেন। ফলে সেসব কর্মকর্তারা অনেক ক্ষেত্রে সঠিক সময়ে অফিসে আসতে পারছেন না।তবে সঠিক সময়ে দায়িত্ব পালনের জন্য প্রথম শ্রেণির কর্মকর্তাদের কেউ কেউ ঝুঁকি নিয়েই সেখানে অবস্থান করতে বাধ্য হন বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক রুম্মান খান। এদিকে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ ১৫ জন প্রথম শ্রেণির কর্মকর্তা (চিকিৎসক), ৩১ জন নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৬ জন কর্মচারী কর্মরত রয়েছেন। যাঁদের বেশির ভাগই সরকারি আবাসন সুবিধার বাইরে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন একটি আবাসিক ভবনের দরপত্র হয়েছে। পাশাপাশি প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
6
ইসরায়েলে ক্ষমতার পালাবদল সামনে রেখে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে বিরল এক সতর্কতা জারি করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। সিন বেট নিরাপত্তা বাহিনীর প্রধান নাদাভ আরগামান কোনো নাম উল্লেখ না করে শনিবার এক বিবৃতিতে বলেন, 'সম্প্রতি আমরা অতি সহিংস ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির লক্ষণ দেখতে পেয়েছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 'এ প্রবণতা নির্দিষ্ট কিছু গোষ্ঠী বা ব্যক্তিকে এমনভাবে প্রভাবিত করতে পারে যে তারা সহিংস হয়ে উঠতে পারে এবং বেআইনি কিছু করে বসতে পারে, যা হয়ত শারীরিক হামলা পর্যন্ত গড়াতে পারে।' খবর রয়টার্সের ইসরায়েলের পার্লামেন্টে এ সপ্তাহেই নতুন সরকার গঠিত হতে পারে, যার মধ্য দিয়ে আবসান হতে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের, যিনি রেকর্ড এক যুগ ধরে ক্ষমতায়। ইসরায়েলে গত ২৩ মার্চের জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন অর্জনে ব্যর্থ হলে সুযোগ পান পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইয়ায়ের লাপিদ। গত বুধবার তিনি ঘোষণা দেন, একটি জোট সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন জোটাতে পেরেছেন তিনি। মধ্যপন্থি লাপিদ একটি অদ্ভুত জোট গড়ে সরকার গঠন করতে চলেছেন, যেখানে বামপন্থি, উদারপন্থি, কট্টরপন্থি, জাতীয়তাবাদী ও ধর্মীয় দল রয়েছে; একইসঙ্গে ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো সরকারের অংশ হতে চলেছে একটির আরব ইসলামি দল। ক্ষমতা ধরে রাখার অন্তিম মুহূর্তের চেষ্টা হিসেবে একটি অনলাইন পোস্টে নেতানিয়াহু দেশবাসীকে হুঁশিয়ার করে বলেছেন, ওই জোট 'একটি বিপজ্জনক বামপন্থি সরকার' হতে চলেছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে যার নাম সংবাদমাধ্যমে এসেছে; কট্টরপন্থি ইয়ামিনা দলের নেতা সেই নাফতালি বেনেটের প্রতি কিছু ডানপন্থি গোষ্ঠী দারুণ ক্ষুব্ধ, কারণ তিনি মধ্যপন্থি লাপিদের সঙ্গে জোট করেছেন। এর জেরে সামজিক যোগাযোগ মাধ্যমে অনেক পোস্টে বেনেটকে আক্রমণ করা হচ্ছে। কেননা, নির্বাচনের আগে বেনেট প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি মধ্যপন্থি লাপিদ, অথবা কোনো আরব দলের জোটে যোগ দেবেন না। এখন লাপিদের নতুন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর বেনেটের নিরাপত্তা জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে ডানপন্থিরা লাপিদের সমর্থকদের বাসার সামনে বিক্ষোভ করেছে, যাতে তারা সরকারে যোগদান থেকে বিরত থাকেন। এ পরিস্থিতিতে উসকানিমূলক বক্তব্য ও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আরগামান।
3
নন্দিত লেখক প্রয়াত হুমায়ূন আহমেদের গল্পে নির্মিত হচ্ছে টেলিফিল্ম 'রূপার জন্য ভালোবাসা'। রাজু আমিনের পরিচালনায় ঈশানা এ টেলিফিল্মে রূপা চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন। এতে জাহিদ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। ঈশানা বলেন, আমি যে হুমায়ূন আহমেদ স্যারের কত বড় ভক্ত সেটা বলে বোঝাতে পারব না। তার লেখা প্রায় সব গল্প-উপন্যাস আমি পড়েছি। স্বপ্ন ছিল একদিন স্যারের সঙ্গে কাজ করব। কিন্তু তাতো হলো না। তারপরেও স্যারের গল্প অবলম্বনে নির্মিত টেলিফিল্মে কাজ করছি এটা আমার ক্যারিয়ারে এখনও পর্যন্ত বড় প্রাপ্তি বলে মনে করছি। বিডি প্রতিদিন/১৪ জুলাই, ২০১৭/ফারজানা
2
তিন দিন ভোগান্তি শেষে গণপরিবহন চালুর পর ময়মনসিংহ নগরীর প্রতিটি বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে হঠাৎ করে ভাড়া বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। এ ছাড়া নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি টাকা আদায় করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেছেন। তবে পরিবহন নেতারা বলছেন, ডিজেলের দামের সঙ্গে সমন্বয় করেই ভাড়া বাড়ানো হয়েছে।গতকাল সোমবার সকালে নগরীর মাসকান্দা, পাটগুদাম এবং টাঙ্গাইল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসগুলোতে ছিল যাত্রীর উপচে পড়া ভিড়। অনেকেই লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।ঢাকাগামী এনা পরিবহনের যাত্রী লুৎফুল হাসান বলেন, 'প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৮০ পয়সা। ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব ১২০ কিলোমিটার। সেই হিসেবে ভাড়া হয় হয় ২১৬ টাকা। কিন্তু বাস কর্তৃপক্ষ আদায় করছেন ২৭০ টাকা। এটা অরাজকতা ছাড়া আর কিছুই না।'প্রান্তিক সুপারে টাঙ্গাইল থেকে ময়মনসিংহে আসা রাসেল আহম্মেদ বলেন, সকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহ আসতে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। সাধারণত আড়াই ঘণ্টা সময় লাগার কথা। ভাড়া ৩০ টাকা বেড়ে হয়েছে ১৮০ টাকা। তবে সেবার মান বাড়েনি। যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া।ময়মনসিংহ থেকে ত্রিশালগামী শালবন সুপারের যাত্রী রেজাউল করিম বাদল বলেন, প্রতিদিন তিনি ২০ টাকা ভাড়ায় যাতায়াত করলেও এখন ভাড়া দিতে হচ্ছে ৩০ টাকা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মধ্যে বাড়তি ভাড়া মরার ওপর খাঁড়ার ঘা বলে জানান তিনি।এনা পরিবহনের চালক খন্দকার হানিফ বলেন, 'ময়মনসিংহ থেকে ঢাকা মহাখালী পর্যন্ত আগে ভাড়া ছিল ২২০ টাকা। এখন ২৭০ টাকা করা হয়েছে। মালিকপক্ষ যেভাবে বলছে, সেভাবেই আমরা ভাড়া আদায় করছি। ভাড়া অতিরিক্ত হলেও আমাদের করার কিছু নেই।'এ বিষয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না বলেন, 'দেশে এই প্রথম সরকার ও পরিবহন মালিকেরা একসঙ্গে বসে ভাড়া বৃদ্ধি করল। সাধারণ মানুষের ক্ষতি করে পরিবহন এবং ডিজেল কোম্পানি লাভবান হলো। বিষয়টি সরকারের পুনর্বিবেচনার জন্য দাবি জানাচ্ছি।'জানতে চাইলে ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, 'হঠাৎ করে লিটারে ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি করায় আন্দোলনের মুখে সরকার ভাড়া সমন্বয় করেছে। সোমবার থেকে নতুন ভাড়ায় গণপরিবহন চলতে শুরু করেছে। সরকার যে ভাড়া নির্ধারণ করেছে, সে ভাড়াই নেওয়া হচ্ছে।' তবে এনা পরিবহনের চাহিদা বেশি থাকায় ভাড়া ৫০০ টাকা করলেও মানুষ যাবে বলে দাবি করেন তিনি।
6
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যকর পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নেওয়ার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযোজক-পরিবেশকদের নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন ডিপজল। এদিকে শিল্পী সমিতির গঠনতন্ত্রে বলা আছে, সিনেমা সংশ্লিষ্ট অন্য কোনো সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য হলে তিনি কোনো পদের জন্য যোগ্য বিবেচিত হবেন না। সুতরাং প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন করতে হলে ডিপজলকে শিল্পী সমিতির পদ ছাড়তেই হবে। বিষয়টি নিয়ে ডিপজল গণমাধ্যমকে বলেছেন, 'আমি এই নিয়ম জানতাম না। জানলে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগেই শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দিতাম। এখন যখন জানলাম, যত তাড়াতাড়ি পদত্যাগপত্র জমা দেওয়া যায়, দিয়ে দিচ্ছি।' এদিকে শিল্পী সমিতির সূত্রে জানা গেছে, এখনো তারা ডিপজলের পদত্যাগপত্র পাননি। তবে সমিতির গঠনতন্ত্রের ৯ নম্বর অনুচ্ছেদের (ত)-এর নিয়মটির কথা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সহ-সভাপতি ডিপজল। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে অংশ নিয়ে তিনি জয়লাভ করেন। যদিও এবারের নির্বাচন নিয়ে নাটকীয়তার অন্ত নেই। এখনো সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে আইনি ঝামেলা। কিছুদিন আগে চিত্রনায়িকা রোজিনা পদত্যাগ করেছেন। তার পরিবর্তে কার্যকরী পরিষদের সদস্য পদে যুক্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। এছাড়া নায়ক রুবেলও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তার পদত্যাগ কার্যকর হয়েছে কিনা, সেটা জানা যায়নি। অনেকদিন ধরে তিনি সমিতির কোনো কার্যক্রমেই অংশ নিচ্ছেন না।
2
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দীনের মা আলহাজ রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। রোববার (১০ অক্টোবর) সকাল সোয়া নয়টায় চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে তিনি মারা যান। তিনি হাটহাজারী পৌরসভার মীরেরখীল গ্রামের মীর বাড়ির মরহুম মীর নোয়ামুলের মহীয়সী স্ত্রী। তার ৫ ছেলে রয়েছে। মীর মোহাম্মদ নাসিরের চাচাত ভাই মীর ইদরিস জানান, রাত ৯টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
6
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পেঁয়াজের দাম বাড়ার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে জিম্মি করে ব্যবসা করা কোনো নীতি হতে পারে না।জাতীয় প্রেসক্লাবে আজ রোববার আয়োজিত এক স্মরণসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী ঐক্যজোট (বিওজে) এবং ন্যাপ ভাসানী যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাগুলো মাঠে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, শিগগিরই দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসবে। টিসিবি দেশের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি করছে। দাম শিগগিরই কমে যাবে। পেঁয়াজ নিয়ে বিএনপির বিক্ষোভ কর্মসূচির কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'খালেদা জিয়ার স্বাস্থ্য ইস্যুতে রাজনীতি করা ছেড়ে দিয়ে পেঁয়াজকে পুঁজি করায় আমি বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাতে চাই।' তিনি বলেন, সরকার বিরোধী দলগুলোর কাছ থেকে গঠনমূলক সমালোচনা আশা করে। বিরোধী দলগুলো সরকারের ব্যর্থতার সমালোচনা করবে। তবে সমাজের বিভিন্ন সেক্টরে সরকারের সাফল্য নিয়েও তাদের কথা বলা উচিত। তথ্যমন্ত্রী বলেন, মাওলানা ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁদের সমসাময়িক নেতারা ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তাঁরা সাধারণ মানুষের কল্যাণ এবং একই সঙ্গে সমাজ ও দেশকে বদলে দেওয়ার জন্য রাজনীতি করেছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ ইউনিটের সাধারণ সম্পাদক শাহে আলম, আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার, এম এ করিম এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার।
9
আজ পর্যন্ত কোনো পূজা মণ্ডপে কোনো কিছু হয়নি। এবারই প্রথম ব্যতিক্রম ঘটনা ঘটানো হয়েছে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরে কিছু মানুষ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করেছে। এমন পরিস্থিতিতে প্রশাসন যখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল, তখন তাঁরা গুলি করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় আগে চারজন আর আজকে হাসপাতালে আরেকজন শাহাদত বরণ করেছেন। কার উদ্দেশ্য সফল হওয়ার জন্য এই মৃত্যু?স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বক্তব্য দিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর কুর্মিটোলা র্যাব ফোর্সেস সদর দপ্তরে তথ্য প্রযুক্তির সার্বিক ব্যবহার এবং র্যাবের সকল ব্যাটালিয়ন ও ক্যাম্পে বিস্তৃত করার জন্য আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 'র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন' অভিযানিক ও প্রশাসনিক কার্যক্রমে বিভিন্ন প্রযুক্তি অন্তর্ভুক্তিকরণের উদ্বোধন করেন। এর মধ্যে আছে ডেটা হাব, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), র্যাব ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট সিস্টেম, র্যাব প্রাইভেট ক্লাউড।তিনি বলেন, দেশ অনেক পথ এগিয়ে গেছে। এটা বিনষ্ট করার জন্য আজকে দেখছি নানান ধরনের চক্রান্ত। এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেখলাম রংপুরে পরিতোষ নামের এক অল্প বয়সী ছেলে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে। সেটা কেন্দ্র করে সহিংসতা। আমাদের পুলিশ বাহিনী তার বাড়িঘর রক্ষায় সর্বত্র চেষ্টা করেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে তার পাশের গ্রামে অগ্নিসংযোগ, লুটপাট-ভাঙচুর করা হয়েছে। এটার আমরা নিন্দা করছি। আসাদুজ্জামান খান বলেন, 'ফেসবুকে মিথ্যা প্রচারের মাধ্যমে রামু, নাসিরনগর, ভোলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করা হয়েছে। যখনই এসব ঘটনা আপনারা (গণমাধ্যমকর্মী) ফেসবুকে দেখেন, তার সত্যতা যাচাই করবেন। উত্তেজনা সংবরণ করবেন। খামাখা উসকানিতে কাণ্ড ঘটিয়ে বসবেন না। ইতিমধ্যে রংপুরে এহেন কাণ্ড ঘটিয়েছে।'স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আজকের এই ডেটা হাব উদ্বোধনের মাধ্যমে তাঁদের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই প্রযুক্তি অনেক বেশি সহায়তা করবে। র্যাব প্রতিনিয়ত প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে।র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল নোমান বলেন, র্যাবে এখন থেকেই পেপারলেস ডিজিটাল অফিস চালু করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে আরও একধাপ এগিয়ে গেল। আজ থেকে র্যাবের প্রত্যেক সদস্যের তথ্য সংরক্ষণ করা হচ্ছে।তিনি জানান, সংস্থাটিতে যে বাহিনী থেকেই জনবল নিয়ে আসা হোক। তাদের কাজ শুরুর দিন থেকে আবার বাহিনীতে ফিরে যাওয়া পর্যন্ত তাদের সবকিছু সংরক্ষণ থাকবে।অনুষ্ঠানে র্যাব ডিজি জানান, অ্যাপের মাধ্যমে প্রত্যেক সদস্যের রেশন, ছুটিসহ সকল সুযোগ-সুবিধা নিজের মোবাইল থেকে দেখতে পাবেন। বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যদের আবার বাহিনীতে ফিরতে যেসব ঝামেলা হতো এখন থেকে সেটা আর হবে না। অফিসে কাজ এখন অনলাইনে সম্পন্ন করা হবে।র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) ড. মইনুর রহমান চৌধুরী এবং এনটিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান।
6
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও মাশরাফি বিন মর্তুজার ব্যাটে জয় পেয়েছে রংপুর রাইডার্স। শেষ চারে উঠার লড়াইয়ে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে রুদ্ধশ্বাস এই জয় পান গেইল-মাশরাফিরা। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারেই রয়েছে রংপুর। নেট রান রেটে এগিয়ে থেকে রংপুরের সমান ১০ পয়েন্ট নিয়ে কুমিল্লা রয়েছে তিন নম্বরে। এছাড়া ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে খুলনা এবং ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ঢাকা। ২০তম ওভারে আবারও মাশরাফি। ইংলিশ পেসার টিম ব্রেসনানের প্রথম ডেলিভারিটি ছিল ওয়াইড। দ্বিতীয় ডেলিভারি থেকে কোনো রান নিতে পারেন মাশরাফি। তবে তৃতীয় ডেলিভারি বা ওভারের দ্বিতীয় বৈধ বলটি ছক্কা হাঁকিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ম্যাশ। পরের বলে সিঙ্গেল নিয়ে ম্যাচ ড্র করেন। তবে নন স্ট্রাইক প্রান্তে চলে যাওয়ায় উইনিং রানটি এসেছে নাহিদুল ইসলামের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১০ বলে ২ ছক্কার সাহায্যে ১৭ রানে অপরাজিত থাকেন মাশরাফি। অন্যদিকে, ২ চারের সাহায্যে ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন নাহিদ। অবশ্য রংপুরের জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রয়েছে ওপেনিংয়ে নামা জিয়াউর রহমানের। শুরুতে ক্রিস গেইল সাজঘরে ফিরলেও তার শূন্যতা বুঝতে দেননি এই অলরাউন্ডার। নাবিল সামাদের বলে আউট হওয়ার আগে পাঁচ চার ও দুই ছক্কায় ১৮ বলে ৩৬ রান করেন তিনি।এছাড়া ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ব্রেন্ডন ম্যাককালামেরও। ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় তিনি করেন ৪৪ রান। ১৭ বলে ১৮ রান আসে মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে। এছাড়া, ২৪ বলে ৩৩ রান করেন রবি বোপরা। ৪ ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট তুলে নেওয়া আবুল হাসান সিলেটের সবচেয়ে সফল বোলার। এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট। তবে বাবর আজম ও সাব্বির রহমানের ব্যাটে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে নাসির বাহিনী। রংপুরের হয়ে নাজমুল হাসান অপু ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৭/মাহবুব
12
শ্রমিক ঘাটতি কমানো এবং দ্রুত সময়ে ধান ঘরে তুলতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০% ভর্তুকীতে কৃষকদের মাঝে চারটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কম্বাইন হারভেস্টার বিতরণের আয়োজন করে। এ সময় স্থানীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে চাবি তুলে দেন।উপজেলা কৃষি বিভাগ জানায়, কম্বাইন হারভেস্টারে ঘন্টায় ৮০ থেকে ১২০ শতাংশ জমির ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই করতে পারে। ফলে দ্রুত সময়ে ও স্বল্প খরচে কৃষক তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে পারবে।ইউএনও একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস ছালাম, ওসি সারোয়ার জাহান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিছবাহ উদ্দিন। এসময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
6
কাশি তথা বারাণসীতে দাঁড়িয়েভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটারদের বলেছেন, কাশি থেকেই নাকি বিরোধীরা তার মৃত্যু কামনা করেছিল। আর তাতে তিনি খুশিই হয়েছিলেন। যদিও ভারতের বিরোধী দলগুলো বলেছে, মোদি এসব বলছেন ভোট টানার জন্য। ২০১৪ সাল থেকে কাশির নির্বাচিত এমপি নরেন্দ্র মোদি। ওই কাশি তথা বারাণসীতে অবস্থান করার সময় মোদি বলেছেন, 'আমরা সবাই দেখেছি যে ভারতীয় রাজনীতিতে মানুষ কতটা নীচে নেমেছে। এ বারণসীতেই আমার মৃত্যু কামনা করা হয়েছে। তাতে আমি খুশিই হয়েছি।' কারণ, এর মানে হচ্ছে যতক্ষণ না আমি মরছি ততক্ষণ না আমি কাশিকে ছাড়ব, না কাশির মানুষ আমায় ছাড়বেন।' মোদির এ কটাক্ষের নিশানা মূলত উত্তর প্রদেশের প্রধান বিরোধী দলের নেতা অখিলেশ যাদব। এদিকে কাশিতে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এমনকি মন্দিরের সংস্কারের কাজ শেষ হওয়ার আগেই তা উদ্বোধন করে দেন মোদি। বিরোধীরা বলছেন যে ভোটবিধি আরোপিত হওয়ার আগেই প্রধানমন্ত্রী এসব করে নাম কিনতে চাইছেন। বিজেপি-র হয়ে প্রচার সেরে নিচ্ছেন। ওই প্রসঙ্গেই অখিলেশ যাদব বলেছিলেন, 'ভালোই হলো। ওঁরা (বিজেপি নেতারা) এখানে এক মাস কেন, দু'-তিন মাস থাকতেই পারেন। কারণ, এটাই সঠিক জায়গা ওঁদের জন্য। মানুষ মারা যাওয়ার আগে তো কাশিতেই থাকেন।' উল্লেখ্য, হিন্দুধর্মে বলা হয় যে মানুষের মৃত্যুর আগে কাশিতেই কাটানো উচিত। পুণ্যার্জন হয়। স্বর্গপ্রাপ্তি হয়। অখিলেশের এমন মন্তব্যের জন্যই রোববার বারাণসীতে প্রচারের সময় তাকে কটাক্ষ করেন মোদি। ৭ মার্চ ভোট বারাণসীতে। এখানে মোট পাঁচটি বিধানসভা আসন রয়েছে। এখানে ২০১৭ সালের নির্বাচনে বিজেপি চারটি ও আপনা দল (সোনলাল) একটি আসনে জেতে। সূত্র : ভারতীয় গণমাধ্যম
3
করোনার কারণে দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ। এখনো সিদ্ধান্ত হয়নি স্কুলগুলো কবে নাগাদ খুলতে পারে। এই দীর্ঘ সময় নিয়মিত অনলাইনে ক্লাস করছে শিশুরা। এতে তাদের শারীরিক ও মানসিক সমস্যা বাড়ছে। শিশুরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এ সময় তারা পড়াশোনার প্রতিও অমনোযোগী হয়ে পড়েছে।অনলাইন ক্লাস করার কারণে দীর্ঘ সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকতে হয়। এতে শিশুদের মাথাব্যথার সমস্যা বাড়ছে। টানা কম্পিউটার স্ক্রিন বা মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে বাড়ছে চোখের সমস্যা।শিশুরা যখন অনলাইনে ক্লাস করে, তখন তারা বসার ভঙ্গি ঠিক রাখে না। বিদ্যালয়ে বসার জন্য যে বেঞ্চ ও চেয়ারগুলো রয়েছে, সেগুলোতে সঠিকভাবে বসার কারণে ব্যাকপেইন বা মেরুদণ্ডের সমস্যা হয় না। কিন্তু বাসায় শিশুরা ঠিকভাবে বসে না। কুঁজো হয়ে থাকে। শুয়ে-বসে ক্লাস করে। এতে তাদের কোমরের ব্যথা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।বিদ্যালয়ে ক্লাস করার সময় ক্লাসে শিক্ষক থাকলে শিশুরা শিক্ষকের কথা শোনে। মনোযোগ দেয়। শিক্ষককে সম্মান করে। কিন্তু অনলাইনে ক্লাস করলে শিশুদের মধ্যে কিছু বদভ্যাস গড়ে ওঠে। যেমন: আঙুল চোষা, দাঁত দিয়ে নখ কামড়ানো, শরীরের বিভিন্ন জায়গায় চুলকানো ইত্যাদি। কারণ, তাদের সামনে কোনো শিক্ষক থাকেন না।ঘরে বসে অনলাইন ক্লাস করলে শিশুদের হাঁটাচলা হয় না। তাদের শরীর সঞ্চালনের কাজগুলো কমে যায়। এ কারণে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। স্থূলতা শিশুদের জন্য ভালো নয়।সারা দিন ঘরে থাকার কারণে শিশুরা রোদের সংস্পর্শ পায় না। এতে তাদের শরীরে ভিটামিন ডি-এর অভাব দেখা দিতে পারে।অনলাইন ক্লাসে যেহেতু শিশুদের পর্যবেক্ষণ করার মতো কেউ থাকে না, তাদের মধ্যে দায়বদ্ধতা কমে যায়। ফাঁকি দেওয়ার প্রবণতা বেড়ে যায়। তারা ক্যামেরা অফ করে বসে থাকে। তাদের মধ্যে একধরনের হতাশা চলে আসে। তারা ভাবে, 'আর কি ক্লাসে যেতে পারব না', 'শিক্ষকদের সান্নিধ্য পাব না', 'বন্ধুদের দেখা পাব না'! এতে তাদের মনের ওপর চাপ তৈরি হয়।যে বিষয়গুলো খেয়াল রাখবেনসন্তানের মানসিক চাপ কমাতে তাকে পর্যাপ্ত সময় দিতে হবে।স্বাস্থ্যবিধি মেনে সন্তানকে মাঝে মাঝে বাইরে নিয়ে যেতে পারেন। এতে তাদের হাঁটাচলা হবে। ছাদে বা বাসায় সহজ কিছু ব্যায়ামের প্রতি তাদের আগ্রহী করা যেতে পারে।চোখের সমস্যা কমাতে মোবাইল স্ক্রিনে ক্লাস করতে না দিয়ে, কম্পিউটার বা ল্যাপটপে ক্লাস করার ব্যবস্থা করে দিন। ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে দিন।অনলাইন ক্লাসে সন্তান কী করছে, সঠিকভাবে ক্লাস করছে কি না, তা খেয়াল রাখুন।শিশুদের আনন্দে রাখার চেষ্টা করুন।লেখক: পরিচালক, ঢাকা ইম্পিরিয়াল হাসপাতাল।
4
ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করে বলেছেন, নির্বাচন থেকে সরে যেতে নানাভাবে তাকে ভয় দেখানো হচ্ছে। বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর নানাভাবে জুলুম-নির্যাতন শুরু হয়েছে। নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এতে প্রমাণ হয় শাসকগোষ্ঠী ৩০ ডিসেম্বরের মতো ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও প্রহসন করবে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই সভা হয়। তাবিথ আউয়াল বলেন, বিএনপি ও প্রার্থীদের ন্যায়সঙ্গত দাবি উপেক্ষা করে দুই সিটিতে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছে নির্বাচন কমিশন। এতে প্রমাণ হয়, ভোট নিয়ে সরকারের চরম দুরভিসন্ধি রয়েছে। তিনি বলেন, এ মুহূর্ত থেকে বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে ইভিএম বাতিলসহ নির্বাচনের আগ পর্যন্ত নতুন করে নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের ও গ্রেপ্তার বন্ধ করতে হবে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।
9
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল বেঁচে থাকলে, দেশের জন্য অনেক কিছুই করতে পারতেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহুমুখী প্রতিভা ও মেধার অধিকারী এই ক্ষণজন্মা ক্রীড়াবিদের পাশাপাশি রাজনীতিতেও ছিলেন সরব। দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে তার স্বপ্নও ছিল আকাশ ছোঁয়া। শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে আজ ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল। ১৯৪৯ সালের এই দিনে বঙ্গমাতার কোলে জন্মেছিলেন বহুমুখী প্রতিভাধর এই গুণীজন। মাত্র ২৬ বছর বেঁচে ছিলেন তুখোড় মেধাবী এই ক্ষণজন্মা। একাধারে তিনি যেমন ছিলেন মুক্তিযোদ্ধা, তেমনি দেশের ক্রীড়াঙ্গণ, সাংস্কৃতিক আন্দোলন ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও যথেষ্ঠ সরব ছিলেন রাজনীতির মাঠেও। টগবগে এই তরুণ যখন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গড়ার নতুন যুদ্ধে লিপ্ত, তখনই তাকে ১৫ আগস্ট ঘাতকের বুলেটে পৃথিবী থেকে বিদায় নিতে হয় পরিবারের অন্যান্য সদস্যদের মতো। বঙ্গবন্ধু পরিবারের এই সন্তান বেঁচে থাকলে ৭১ বছরে পা রাখতেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ বিশেষ ভার্চুয়াল সভার আয়োজন করে। এতে সংযুক্ত বিশিষ্টজনরা শেখ কামালের অবদান স্বীকার করে স্মৃতিচারণ করেন। গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী অশ্রুসিক্ত নয়নে বলেন, সম্ভাবনাময় এই তরুণের শূন্যতা কোনো দিনই পূরণ হবার নয়। সে ছোটবেলাতেই অনেক দায়িত্বশীল ছিল। কামাল আজকে নেই কিন্তু তার চিন্তা-ভাবনাগুলো রয়েছে। ক্রীড়া, সংস্কৃতি, রাজনীতিসহ সব ক্ষেত্রেই দায়িত্বশীল কামালের স্মৃতিচারণ করে বড় বোন শেখ হাসিনা বলেন, ক্ষমতায় না এলে হয়তো বিচারই হতো না ১৫ আগস্টের নারকীয় হত্যাযজ্ঞের। বিডি প্রতিদিন/আরাফাত
6
ইউক্রেন সংঘাতের জেরে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবার বড় ধরনের পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে রাশিয়া। নতুন এই পাল্টা ব্যবস্থায় 'অবন্ধুসুলভ' দেশগুলোতে পণ্য ও কাঁচামাল রফতানি নিষিদ্ধ করতে পারে মস্কো। এরই মধ্যে এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডিক্রি অনুযায়ী, শুধু পণ্য ও কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা নয়, একই সঙ্গে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দেওয়া যাবে। এছাড়া, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এমন দেশ বা প্রতিষ্ঠানের সাথেও লেনদেন বন্ধ করা যাবে। ইউরোপীয় ইউনিয়ন যখন রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে তখন পুতিন এই ডিক্রি জারি করলেন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিশ্ব রেকর্ড গড়েছে। রাশিয়াও পাল্টা ব্যবস্থা নিয়ে চলেছে। এর আওতায় আমেরিকাসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পুতিন সরকার। শুধু তাই নয়, রাশিয়া থেকে যেসব অবন্ধুসুলভ দেশ গ্যাস নেবে তাদেরকে রুশ মুদ্রা রুবলে দাম পরিশোধ করতে হবে বলে আইন জারি করেছে পুতিন সরকার। সূত্র: তাস, রয়টার্স বিডি প্রতিদিন/কালাম
3
ইউক্রেনের এক কর্মকর্তা দাবি করেছেন, ইউক্রেনে যুদ্ধের উত্তাপ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কমবে। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর আলজাজিরার। ফায়োডর ভেনিস্লাভস্কি। তিনি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা এবং গোয়েন্দা কমিটির সদস্য। ভেনিস্লাভস্কি বলেন, ইউক্রেনে যুদ্ধের 'উত্তাপ' দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। যুদ্ধ পুরোপুরি শেষ হবে দুই থেকে তিন মাসের মধ্যে। তিনি জানান, তার অনুমান বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে করা হয়েছে। এগুলো হলো- ইউক্রেনের সশস্ত্র বাহিনী 'দেখিয়েছে কীভাবে দেশের মাটি থেকে শত্রুদের তাড়িয়ে দিতে হয়' এবং 'কিয়েভের নতুন ধরনের অস্ত্র প্রয়োজন- সে বিষয়ে পশ্চিমা মিত্ররা শুধু তাদের মূল্যায়নই পরিবর্তন করেনি, তারা ইতোমধ্যে সরবরাহ শুরু করেছে'। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর ইউক্রেনে তিন দিক থেকে (বেলারুশ, রাশিয়া ও ক্রিমিয়া) আক্রমণ চালানো হয়। ধীরে ধীরে কিয়েভ দখলের দ্বারপ্রান্তে এসে থমকে যায় রুশ সেনাদের অগ্রগতি। এর পর দেশটির উত্তর অংশ থেকে সেনা প্রত্যাহার করে নিয়ে নিজেদের লক্ষ্য পরিবর্তনের কথা জানায় মস্কো। মস্কো বলছে, ইউক্রেনের পূর্বাঞ্চল এখন তাদের মূল লক্ষ্য। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের এক সুতা পরিমাণ ভূমিও তিনি ছাড়বেন না।
3
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইটম ইউনিভার্সিটি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ১১টি পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।পদের বিবরণ ও বেতন স্কেলআইটি অফিসার: ১ জনবেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০গ্রেড-৯সহকারী প্রোগ্রামার: ১ জন(পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর)বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০গ্রেড-৯*সহকারী প্রকৌশলী (সিভিল): ১ জনবেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ গ্রেড-৯* উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার): ১ জনবেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০গ্রেড-১০* জুনিয়র নিরাপত্তা কর্মকর্তা: ১ জনবেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০গ্রেড-১০* অফিস সহকারী কাম ডেটা প্রসেসর: ১ জনবেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০গ্রেড-১৩* ড্রাইভার (ভারী ও মাধ্যম): ১ জনবেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ গ্রেড-১৫*ড্রাইভার (হালকা): ২ জনবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০গ্রেড-১৬* রেকর্ডকিপার: ১ জনবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০গ্রেড-১৬* সহকারী ইলেকট্রিশিয়ান: ১ জনবেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০গ্রেড-১৯* অফিস সহায়ক: ৩ জনবেতন স্কেল: ৮,২৫০-২০,০১০গ্রেড-২০
1
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে জানিয়েছেন, তার দেশ স্যাটেলাইট ক্যারিয়ারের প্রযুক্তি আয়ত্ত করেছে এবং এ জাতীয় ক্যারিয়ারের পরীক্ষায় প্রথমবারের মতো সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইরানের কোম শহরে আলেমদের এক সমাবেশে বক্তব্য রাখার সময় এ তথ্য জানান তিনি। খবর-পার্সটুডের। সলিড ফুয়েলে চালিত একটি ইরানি স্যাটেলাইট ক্যারিয়ার ইঞ্জিনের সাম্প্রতিক পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানিয়ে হাজিজাদেহ বলেন, "এই পরীক্ষাটি দেশে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন করা হয়েছে।" তিনি বলেন, গত দুই বছরে ইরানে যত স্যাটেলাইট ক্যারিয়ার পরীক্ষা করা হয়েছে তার সবই তরল জ্বালানি-চালিত ছিল। কিন্তু এই পরীক্ষায় আমরা একটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ইঞ্জিন ব্যবহার করতে সফল হয়েছি যা ৬৬ টন থ্রাস্ট (রকেট উৎক্ষেপণের জন্য সৃষ্ট চাপ) তৈরির ক্ষমতা রাখে। হাজিজাদেহ আরো বলেন, ইরানের নতুন স্যাটেলাইট ক্যারিয়ারগুলো অ-ধাতু এবং যৌগিক ফুসেলেজ দিয়ে তৈরি, যা রকেটের শক্তি বাড়াবে এবং খরচ যথেষ্ট পরিমাণে কমিয়ে আনবে। ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিলো, নিজস্ব প্রযুক্তিতে তৈরি সিমোর্গ নামে একটি স্যাটেলাইট বহনকারী রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে যার সঙ্গে তিনটি গবেষণা ডিভাইস মহাকাশে পাঠানো হয়। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের কেকটিকে কেন্দ্র করে শুরু হয়েছে আরেকটি বিতর্ক। অভিযোগ উঠেছে, অভিষেক অনুষ্ঠানের কেকটি ২০১৩ সালে বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানের কেকটির মতো দেখতে; অর্থাৎ সেটি নকল। ২০১৩ সালে বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানের কেকটি বানিয়েছিলেন ডাফ গোল্ডম্যান। সম্প্রতি তিনি টুইটারে দুটি কেকের ছবি পাশাপাশি রেখে চিন্তিত ইমোজি ব্যবহার করে লিখেছেন, 'বামপাশের কেকটি বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানের, চারবছর আগে আমি বানিয়েছিলাম। আর ডানপাশের কেকটি ট্রাম্পের, এটি আমি বানাইনি।' ওবামা ও ট্রাম্প উভয়ের অভিষেক অনুষ্ঠানের কেকে ছিল নয়টি স্তর। ওইসব স্তরসহ বিভিন্ন দিক থেকে কেক দুটির মধ্যে অনেক মিল পাওয়া গেছে। তবে এ বিষয়ে ডাফ গোল্ডম্যান কিংবা ট্রাম্পের অভিষেক অনুষ্টানের কেক প্রস্তুকারী কেউই সরাসরি মন্তব্য করেননি। ট্রাম্পের কেকটির প্রস্ততকারক ওয়াশিংটনের একটি বেকারি। ওই বেকারির মালিক টিফানি ম্যাকআইজ্যাক শুধু বলেছেন, 'অর্ডার নেওয়ার সময় দোকানে ছিলাম না। এক ব্যক্তি এসে ছবি দেখিয়ে একই ধরনের ওই কেকটি বানানোর অর্ডার দিয়েছিলেন।' সূত্র: ওয়াশিংটন পোস্ট
3
চুয়াডাঙ্গার দর্শনায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় গোলাম কিবরিয়া (৬২) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দর্শনার দক্ষিণচাঁদপুর গ্রামের মাসুমা জান্নাত মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ধর্ষণের শিকার ছাত্রীর পিতা বাদী হয়ে দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবির জানান, ১০/১১ দিন আগে অভিযুক্ত গোলাম কিবরিয়া তার মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে ছাত্রীর পিতা মেয়ের সাথে দেখা করতে গেলে ঘটনা জানতে পারেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত মাদরাসা শিক্ষককে ধরে পুলিশে দেয়। ওসি আরো জানান, ছাত্রীর পিতার দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। একই সাথে ভুক্তভোগীর ডাক্তারী পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
6
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু উচ্চবিদ্যালয়ের পাঠদান কক্ষের পাশে একাডেমিক ভবনের তিনটি কক্ষ ভাড়া নিয়ে পোশাক তৈরি করা হচ্ছে। একাডেমিক ভবন আধাপাকা হওয়ায় সেলাই মেশিনের শব্দ খুব সহজেই বাইরে যাচ্ছে। এদিকে শ্রমিকেরা উচ্চস্বরে কথা বলেন। একই সঙ্গে বহিরাগতরা যখন-তখন প্রবেশ করছেন বিদ্যালয়ে। এজন্য শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে। এতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে নান্দিনামধু উচ্চবিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। গত ১ ডিসেম্বর আধাপাকা টিনশেডের এই ভবনটির তিনটি কক্ষ স্থানীয় আব্দুর রহমান বাবলুকে ভাড়া দেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।এতে ৩০০ টাকার স্ট্যাম্পে করা হয়েছে ঘর ভাড়ার চুক্তিনামা। আব্দুর রহমান বাবলু নামের এক ব্যক্তি টেইলারিং ব্যবসা করার জন্য ঘরটি ভাড়া নিয়েছেন। জামানত দেওয়া হয় ৬ হাজার টাকা। আর মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা।ভাড়া নেওয়ার পর সেই কক্ষগুলোতে সেলাই মেশিন স্থাপন করে কিছু জনবল নিয়োগ দিয়ে ছোট মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন আব্দুর রহমান বাবলু।শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের পাশেই ফ্যাক্টরি থাকায় ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। ফ্যাক্টরির মধ্যে মেশিনের শব্দের পাশাপাশি শ্রমিকদের কথা বলার শব্দে এখানে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।আব্দুর রশিদ নামের এক অভিভাবক বলেন, বিদ্যালয়ের কক্ষে গার্মেন্টস করা হয়েছে। তাঁর নিজ পরিবারের ছয়জন ছেলেমেয়ে লেখাপড়া করেছে। ফ্যাক্টরিতে সব সময় বহিরাগত মানুষ চলাফেরা করে। এ কারণে সঠিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে না।নান্দিনামধু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, মৌখিক এবং লিখিতভাবে বলা হয়েছে। এটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হয়।বিদ্যালয়ের কক্ষ ভাড়া নেওয়া আব্দুর রহমান বাবলু বলেন, ডিসেম্বরের দিকে তিনি রুম ভাড়া নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিছু মানুষ চক্রান্ত করে অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান।বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সবার অনুমতি নিয়ে কক্ষগুলো ভাড়া দেওয়া হয়েছিল।কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, 'বিষয়টি জানার পরে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন।' শিক্ষার পরিবেশ নষ্ট হলে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।
6
প্রতিদিন অভিনব কোনও না কোনও জিনিসের আবিষ্কার চমকে দিচ্ছে সবাইকে। নতুন করে পরিবেশ বান্ধব জিনিসপত্র তৈরি করার প্রচেষ্টাও চলছে। এবার এমনই এক অভিনব জিনিস তৈরি করেছে ভারতের হায়দরাবাদের এক সংস্থা। তৈরি করা হয়েছে এমন একটা চায়ের কাপ, যা খেয়ে ফেলা যাবে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কাপে থাকবে চা। আর সেই চা শেষ হওয়ার পর কড়মড় করে খেয়ে ফেলতে পারবেন কাপটা। ঠাণ্ডা কিংবা গরম, যে কোনও পানীয় খাওয়া যাবে সেই কাপে। বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ
5
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত এক টেলিভিশনে যুদ্ধবিরোধী বার্তা প্রচার করেছেন এক সাংবাদিক। গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় চ্যানেল ওয়ানের এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই সাংবাদিকের নাম মেরিনা ওভসায়ানিকোভা। তিনি চ্যানেল ওয়ানের একজন সম্পাদক। সন্ধ্যায় যখন একটি সংবাদ অনুষ্ঠান চলছিল, তখন মেরিনা ওভসায়ানিকোভা একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে উপস্থাপিকার পেছনে দাঁড়িয়ে যান। প্ল্যাকার্ডে লেখা ছিল-'যুদ্ধ নয়, লড়াই বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস করবেন না, তারা এখানে আপনাদের মিথ্যা বলছে।'এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার রাতে অন্য একটি লাইভ অনুষ্ঠানে এই সাংবাদিক বলেছেন, ইউক্রেনে রাশিয়া যা করছে সেটা 'অপরাধ'। ক্রেমলিনের হয়ে তাঁকে যে প্রচারণায় অংশ নিতে হচ্ছে, এ জন্য তিনি লজ্জিত।মেরিনা ওভসায়ানিকোভা বলেছেন, 'আমি লজ্জিত যে আমি টেলিভিশনের পর্দায় মিথ্যা বলতে বাধ্য হচ্ছি। আমার খুবই লজ্জা হয় যে, আমরা রুশদের জম্বিতে পরিণত হতে দিয়েছি।'রুশ জনগণকে এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেও আহ্বান জানিয়েছেন তিনি। মেরিনা বলেন, একমাত্র জনগণই পারে এই 'পাগলামি' থামাতে।বিবিসি লিখেছে, মেরিনা ওভসায়ানিকোভার পরিচয় জানার পর থেকে অনেক মানুষ তাঁর ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন।বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ গণমাধ্যমের সংবাদ অনুষ্ঠান দীর্ঘদিন ধরেই ক্রেমলিন নিয়ন্ত্রণ করে আসছে। সংবাদনির্ভর চ্যানেলের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে একজন রুশ সাংবাদিক ভীষণ সাহসিকতার পরিচয় দিলেন। এ ঘটনার পর রুশ পুলিশ তাঁকে আটক করেছে বলে ধারণা করা হচ্ছে।
3
আমার মেয়ে পড়াশোনা শেষ করে বড় সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখেছিল। অন্যায়-অবিচার-অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখার মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করার স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছিল সে। কিন্তু তার সে স্বপ্ন আর পূরণ হলো না। সড়ক দুর্ঘটনায় নিহত সাবরিনা আক্তার মিতুর মা শাহনাজ বেগম রোববার দুপুরে সোনাইমুড়ী পৌরসভার রামপুরে বিলাপ করতে করতে এসব কথা বলছিলেন। শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ইটবোঝাই একটি ট্রাক মিতুকে চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত সাবরিনা আক্তার মিতুর ছোট বোন সানিজদা আক্তার মীম জানান, তিন বোনের মধ্যে সাবরিনা ছিলেন সবার বড়। দ্বিতীয় মীম এবং সবার ছোট মিথিলা আক্তার সাথী। তারা ঢাকার কেরানীগঞ্জে একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। ৭ ডিসেম্বর মিতু তার পরিবারের সঙ্গে নানার বাড়ি সোনাইমুড়ী পৌরসভার রামপুর মহল্লায় বেড়াতে যান। কিন্তু পরীক্ষা থাকার কারণে মিতু শনিবার দুপুরের খাবার খেয়ে ঢাকার উদ্দেশে বের হন। এর পর সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছিলেন মিতু। প্রথম ও দ্বিতীয় বর্ষে তিনি প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হন। ২০ ডিসেম্বর থেকে মিতুর তৃতীয় বর্ষের পরীক্ষা ছিল। মীম বলেন, আমার বড় বোন মিতুর স্বপ্ন ছিল বড় সাংবাদিক হবেন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা আমার বোনের সে স্বপ্ন চুরমার করে দিল। মিতুর মামা আবিদুর রহমান বলেন, মিতুকে নিয়ে তার বাবার অনেক বড় স্বপ্ন ছিল। কিন্তু তার সে সুন্দর স্বপ্ন একটি সড়ক দুর্ঘটনায় চুরমার হয়ে গেল। এদিকে মিতুর মৃত্যুর সংবাদে তার গ্রামের বাড়ি, নানার বাড়ি, বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ৪৫ সদস্যের একটি দল শনিবার রাত ৯টার দিকে মিতুর নানার বাড়ি সোনাইমুড়ী পৌরসভার রামপুর আসে। মিতুকে জানাজা শেষে রাত সাড়ে ৯টার দিকে বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
6
'ঠাকুরগাঁওয়ে নেওয়া হলো করোনাকালে পরীক্ষা' গত ১৬ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে এই শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর কলেজ অধ্যক্ষকে ২০ হাজার টাকা জরিমানা ও পরীক্ষার ফি ফেরতের নির্দেশ দেয়া হয়েছে। ওই সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন ও রুহিয়া থানার পুলিশ ফোর্সসহ কলেজে যান। করোনা প্রাদুর্ভাবের সময়ে ছাত্রীদের তাদের অভিভাবকসহ কলেজে আসতে বাধ্য করায় এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন ও সরকারি নির্দেশনা না মানার কারণ জানতে চান। উল্লেখ্য, করোনা মহামারি ঠেকাতে সরকার সব প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও ঠাকুরগাঁওয়ের রুহিয়া গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচনে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষার ফি হিসেবে বিজ্ঞান শাখার জন্য ৭০০, মানবিক ও বাণিজ্য শাখার জন্য ৫০০ টাকা নেয়া হয়। গত ১০ থেকে ১২ আগস্ট এসব পরীক্ষা হয়। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
বিধি অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা 'সরল বিশ্বাসে' কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে সেটি অপরাধ হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, 'পেনাল কোডেই বলা আছে যে, সরল বিশ্বাসে কৃতকর্ম কোনো অপরাধ নয়। জেনারেল এক্সসেপশন বলে এটাকে। কিন্তু এখানে শর্ত আছে, সরল বিশ্বাসটা যেন উইথ কেয়ার অ্যান্ড কসাস হয়। আপনাকে প্রমাণ করতে হবে যে, সরল বিশ্বাসে আপনি এ কাজটা করেছেন।' পাঁচ দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার জেলা প্রশাসকদের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তবে অধিবেশনে অন্য সব মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত ৩৩৩টি প্রস্তাব থাকলেও ডিসিদের পক্ষ থেকে দুদকের বিষয়ে কোনো প্রস্তাব ছিল না। ডিসিদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মোবাইল কোর্টের জন্য পুলিশের বিশেষ কোনো বাহিনী দেওয়া হবে না, যা আছে তা নিয়ে সমন্বয় করে ডিসিদের কাজ করতে হবে। দুদক চেয়ারম্যান বলেন, ডিসিরা জেলার সার্বিক তত্ত্বাবধানের পাশাপাশি মাঠপর্যায়ে দুদকের কার্যক্রমও দেখবেন। তাই দুদকের কর্মকর্তারাও যদি কোনো অপরাধ করেন, তাহলে তারা সেটি দুদককে জানাবেন। সম্মেলনে দুর্নীতি দমনের বিষয়ে ডিসিদের কোনো প্রস্তাব নেই- এ কথা জানালে চেয়ারম্যান বলেন, এখানে প্রস্তাবের কিছু নেই। তারাও কাজ করছে, দুদকও করছে, আপনারাও করছেন। আরও অনেক প্রস্তাব এসেছে, এগুলো খতিয়ে দেখা হবে। ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি প্রতিরোধে দুদকের যে কার্যক্রম রয়েছে সেগুলো ডিসিদের ভালোভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে। ডিসিরা আনন্দের সঙ্গে কাজ করতে চেয়েছেন। তারা বলেছেন, দুর্নীতি প্রতিরোধের জন্য বিশেষ করে প্রাইমারি ও হাইস্কুলে মানসম্মত ও মূল্যবোধসম্পন্ন শিক্ষা দেওয়া না হলে উন্নয়ন টেকসই হবে না। সরকারি অফিসকে দালালমুক্ত করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, জেলা পাসপোর্ট অফিস, উপজেলা এসিল্যান্ড অফিসসহ যেসব দপ্তরে জনগণ সরাসরি সেবা পেয়ে থাকেন, সেগুলোকে দালালমুক্ত করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ডিসিদের প্রস্তাবিত জনপ্রশাসন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা হবে। এ ছাড়া অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে ছয় মাসের কম বয়সী শিশুসহ সরকারি চাকরিতে নতুন যোগদানকারী কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান করা হবে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ বিষয়ে সতর্ক থাকতে হবে: ফের যেন সন্ত্রাস-জঙ্গিবাদের আবির্ভাব না ঘটে, সে জন্য ডিসিদের কাজ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর 'আমার গ্রাম আমার শহর' এবং অন্য যেসব কার্যক্রম জেলা প্রশাসকরা করছেন, সেগুলো অব্যাহত রাখতে হবে। বিশেষত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। ডিসি সম্মেলনের শেষ দিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে চারটি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আওতাধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। এরপর প্রথমবারের মতো ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এবারের ডিসি সম্মেলন শেষ হয়েছে।
6
বলিউডে এখন তাপসী পান্নুর বিয়ের খবর নিয়ে তুমুল হইচই চলছে। গুঞ্জন রটেছে, খুব শিগগিরই নাকি তাপসী বিয়ে করতে চলেছেন। শোনা যাচ্ছে, বিয়ের জন্য নাকি বেশ কোমর বেঁধে নেমে পড়েছেন তাপসী। তবে গুঞ্জন আরও বেশি ছড়িয়ে যাওয়ার আগে তাপসীই নিজেইজানিয়ে দিলেন বিয়ে নিয়ে তার প্ল্যানিংয়ের কথা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'আমি একটু অদ্ভুত প্রকৃতির। বহু প্রেম করেছি। সমস্যাটা হলো, যাকেই ভালবাসি, তার সঙ্গেই বিয়ে করার প্ল্যান করে ফেলি। আমার মনে হয়, শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ! তবে হ্যাঁ এ ব্যাপারে আমার একটা নীতি আছে, যা আমি প্রেমিককে স্পষ্টই বলে দিয়েছি। যদি মা-বাবা প্রেমিককে পছন্দ না করে তাহলে বিয়ে বাতিল! এ ব্যাপারে মা-বাবার পছন্দকেই অগ্রাধিকার দেব।' বিডি প্রতিদিন/এমআই
2
রমজানে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসায় মুসলমানদের ভিড় বাড়ে। রমজানের শুক্রবারে তা বহুগুণ বেড়ে যায়। আল আকসার পার্শ্ববর্তী এলাকা ইহুদি ও খ্রিষ্টানদেরও পুণ্যস্থান, ইবাদতের জায়গা। তাই রমজানে এখানে মুসলমান ও ইহুদিদের মধ্যে উত্তেজনা বাড়ে।গতকাল শুক্রবার সাহরির পর থেকে আল আকসায় মুসল্লিদের সমাগম বাড়তে থাকে। কোনো ধরনের সহিংস পরিস্থিতি এড়াতে আল আকসা এলাকায় ভোর থেকে অবস্থান নেয় ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি পুলিশ দেখে ফিলিস্তিনিরা তাদের উদ্দেশ্যে পাথর ছুড়তে থাকে। জবাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও শব্দ বোমা ফাটায় ইসরায়েলি পুলিশ।আল জাজিরার তথ্যমতে, এতে অন্তত ১৫২ ফিলিস্তিনি আহত হন। আটক হয়েছেন প্রায় ৩০০ জন। স্থানীয় রেড ক্রস ও ইসরায়েলি পুলিশ এসব খবর নিশ্চিত করেছে।গত ২২ মার্চ থেকে ইসরায়েলি-ফিলিস্তিনিদের মধ্যে খুনোখুনি বেড়েছে। এই সময়ে ২২টি পৃথক ঘটনায় ১৬ জন ফিলিস্তিনি ও ১৪ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলের চারটি শহরে ছুরি নিয়ে হামলা চালিয়েছেন ফিলিস্তিনিরা। এসব হামলাকারীকে গুলি করে হত্যা এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অনেক অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ।ইসরায়েলে ফিলিস্তিনিরা যে চারটি হামলা চালিয়েছে তাদের মধ্যে প্রথম দুটির দায় কেউ স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেটের (আইএসআইএস) সঙ্গে সম্পৃক্ত তিন ব্যক্তিই প্রথম দুটি হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর পরের দুইটার মধ্যে বেনাই ব্র্যাক শহরের হামলাটি ফাতাহর সশস্ত্র গ্রুপ চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রামাল্লাহকেন্দ্রিক ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতৃত্ব এখন ফিলিস্তিনি রাজনৈতিক দল ফাতাহর হাতে।রমজানের আগে খুনোখুনি বেড়ে যাওয়া সম্পর্কে ইসরায়েলভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আওয়াদ আবদেলফাতাহ বলেন, 'পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের অভিযান বেড়েছে। বেড়েছে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও ইসরায়েলি বসতি নির্মাণ। ফিলিস্তিনি নেতৃত্ব এসবের বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তাই ইসরায়েলের অভ্যন্তরে ইসরায়েলি-ফিলিস্তিনি ও অনুপ্রবেশকারী ফিলিস্তিনিদের হামলা বেড়েছে।চলমান খুনোখুনি বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এমনকি গত বছরের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক হামাস ও ইসরায়েল ফের সীমিত পরিসরে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে মনে করেন ফিলিস্তিন ন্যাশনাল ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক মুস্তফা বারগৌতি।গত বছরের রমজানে আল আকসার উত্তেজনা এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল-হামাস। ১১ দিনের যুদ্ধে ৬৫ শিশুসহ ২৩২ জন ফিলিস্তিনি এবং ২ শিশুসহ ১২ ইসরায়েলি নাগরিক নিহত হন।
6
তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে আজারবাইজান। আজারবাইজানের রাজধানীতে বাকুতে এই মহড়া চলছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এ মহড়া চলবে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী বাকুতে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং এতে দুই দেশের সামরিক বাহিনী ও সমরাস্ত্র ব্যবহার করা হবে। তুরস্ক ও আজারবাইজানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বে আজারবাইজান হচ্ছে তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানিকারক দ্বিতীয় বৃহত্তম দেশ। এর আগেও এই দুই দেশ বহু বার যৌথ সামরিক মহড়া চালিয়েছে। কারাবাখ ইস্যুতে আজারবাইজানকে সর্বাত্মক সমর্থন জানিয়েছে তুরস্ক। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
যে নূর হোসেন বুকে পিঠে 'গণতন্ত্র মুক্তি পাক' 'স্বৈরাচার নিপাত যাক' স্লোগান লিখে রাজপথে মিছিলে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে প্রাণ বিসর্জন দিয়েছিল, তার আত্মত্যাগেও গণতন্ত্র আসেনি।গণতন্ত্র সম্পর্কে এত যে কথা বলা হয়, তাতে ধারণা করা মোটেই অসংগত নয় যে, গণতন্ত্র জিনিসটা কী, সে বিষয়ে সবাই একমত। সেটা অবশ্য ঠিক নয়। গণতন্ত্র বলতে নানা মত আছে, কেউ ভাবেন গণতন্ত্র হচ্ছে নির্বাচিত সরকার, অন্য পক্ষ বলেন মোটেই না, গণতন্ত্র অনেক বড় ব্যাপার। এ হচ্ছে একটা পরিপূর্ণ সংস্কৃতি। সংজ্ঞা নিয়ে মতবিরোধ যতই থাকুক, গণতন্ত্র যে পরিচিত শাসনব্যবস্থাগুলোর মধ্যে সর্বোত্তম-এ নিয়ে তেমন একটা দ্বিমত নেই।সর্বোত্তম কেন তা-ও আমরা জানি। কারণটা হচ্ছে এই যে, গণতন্ত্র ব্যক্তিকে মর্যাদা দেয়। কেবল মর্যাদা দেয় না, ব্যক্তির অধিকার, তার স্বার্থ, বিকাশ এসবকে বিবেচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রাখে। অন্য শাসনব্যবস্থায় এমনটা ঘটে না। সেখানে একনায়কত্ব, স্বৈরাচার, ফ্যাসিবাদ ইত্যাদি জিনিস নানা নামে কার্যকর থাকে। কয়েকজন শুধু স্বাধীনতা পায়, অন্য সবার স্বাধীনতা কেড়ে নিয়ে, ক্ষমতা নাগরিকদের হাতে থাকে না, চলে যায় শাসকদের হাতে। ব্যক্তি ছোট ও কাবুহয়ে যায়।ওদিকে আবার ব্যক্তির সঙ্গে সমষ্টির সম্পর্ক নিয়েও সমস্যা আছে। যেখানে রাষ্ট্র থাকে, সেখানেই এই প্রশ্নটা থাকে। সমস্যাটা সমাজেও আছে এবং থাকে। আসলে সমাজ যেখানে, রাষ্ট্রও তো সেখানেই। আর সমাজ আছে সবখানেই; মানুষ অরণ্য, দ্বীপ বা পাহাড়চূড়া, যেখানেই থাক না কেন সমাজের প্রয়োজনটা তার সঙ্গেই থাকে। সঙ্গ ছাড়ে না। সমাজ ছাড়া মানুষ বাঁচে না; সম্পর্কটা মাছ ও পানির মতো না হলেও কাছাকাছি বটে।ব্যক্তির সঙ্গে সমষ্টির দ্বন্দ্বটাও খুবই স্বাভাবিক। আর এখানেই গণতন্ত্রের বিশেষ উপযোগিতা রয়েছে। গণতন্ত্র সবার স্বার্থ দেখতে চায় এবং ব্যক্তির স্বার্থকে মেলাতে চায় সমষ্টির স্বার্থের সঙ্গে; অর্থাৎ এমন একটা ব্যবস্থা চায়, যেখানে ক্ষমতা বিশেষ কোনো কেন্দ্রে কুক্ষিগত থাকবে না, ছড়িয়ে থাকবে সমাজের সর্বত্র এবং রাষ্ট্র শাসন করবে জনপ্রতিনিধিরা। এখানেই নির্বাচনের ব্যাপারটা আসে। জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এই নির্বাচনকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে, অনেকে ধারণা করেন, যেখানে নির্বাচিত সরকার আছে, সেখানেই গণতন্ত্র রয়েছে।কিন্তু সেটা যে সত্য নয়, তা তো আমরা আমাদের দেশে নিজেদের অভিজ্ঞতার ভেতর দিয়েই জেনেছি। এখানে নির্বাচন হয় এবং সামরিক বাহিনীর সাহায্যে জোর করে ক্ষমতা দখলও চলে। তবে জবরদখল স্থায়ী হয় না। নির্বাচন আছে এবং মনে করা হয় যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। কিন্তু পরিণামে যা পাওয়া যায়, তা মোটেই গণতন্ত্র নয়, সেটা হচ্ছে নির্বাচিত স্বৈরাচার। আর সাধারণ অভিজ্ঞতা এটাই যে স্বৈরাচার যদি নির্বাচিত হয়, অর্থাৎ নিজেকে বৈধ করে নেয়, তবে তা অবৈধ স্বৈরাচারের চেয়েও ভয়ংকর হতে পারে। কেননা, বৈধ স্বৈরাচার নিজেকে বৈধ মনে করে, ভাবে সে জনগণের রায় নিয়ে এসেছে, তাই যা ইচ্ছা তা-ই করতে পারবে, যতটা সম্ভব আইন চালাবে, পাঁচ বছর পরে দেখা যাবে জনগণ তাদের কাজ পছন্দ করেছে কি করেনি। বলা বাহুল্য, এ রকম শাসনকে গণতন্ত্র বলে না। গণতন্ত্রের জন্য জবাবদিহি ও স্বচ্ছতা আবশ্যক। কিন্তু তা-ও যথেষ্ট নয়, জবাবদিহি কার কাছে, স্বচ্ছতাই বা কতটা? আর ভোট? ভোটের তো কেনাবেচা চলে আরও বড় সমস্যা যেটা, সেটা হলো নাগরিকদের সামনে আসলেই কোনো পছন্দ থাকে না; তারা দুই দল থেকে একটিকে বেছে নেয়। যাদের উভয়েই হচ্ছে অত্যাচারী। জনগণ কার হাতে অত্যাচারিত হবে, এর নাকি ওর-ভোটের মধ্য দিয়ে এর বাইরে কোনো কিছুর মীমাংসা ঘটে না। এমন ব্যবস্থাকে গণতন্ত্র বলার কোনো মানেই হয় না।গণতন্ত্রকে চিনতে হয় কয়েকটি উপাদান দিয়ে। উপাদানগুলো আমাদের খুবই পরিচিত; কিন্তু বারবার স্মরণ করা আবশ্যক। এর মধ্যে প্রথম যেটি, সেটি হলো অধিকার ও সুযোগের সাম্য। তারপরে আসে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং অবশ্যই দরকার হবে সব স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসন। এসবই পন্থা, উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির স্বাধীনতা, নিরাপত্তা ও বিকাশকে নিশ্চিত করা। যথার্থ গণতন্ত্রের সঙ্গে তাই সমাজতন্ত্রের কোনো বিরোধ নেই; বলা যায়, আসল পার্থক্যটা নামেরই, অন্য কিছুর নয়।গণতন্ত্রে পৌঁছানোর পথটা যে মসৃণ নয়, তা বলার অপেক্ষা রাখে না। কেন যে মসৃণ নয়, তা-ও বোঝা যায়। মূল কারণ কায়েমি স্বার্থ। যারা ক্ষমতা পেয়ে গেছে, তারা সেটা জনগণের কাছে চলে যাক, এটা কখনোই চায় না। চাইবার কথাও নয়, ক্ষমতা তাই শাসকশ্রেণির হাতেই থাকে। এক হাত থেকে অন্য হাতে যায়, কিন্তু বৃত্তের বাইরে যায় না। কায়েমি স্বার্থের বিশ্বব্যাপী একটি রূপ রয়েছে, তার নাম পুঁজিবাদ। পুঁজিবাদ পুঁজির স্বার্থ দেখে, শ্রমজীবী মানুষের স্বার্থকে পদদলিত করা ছাড়া তার স্বৈরাচার কায়েমি হতে পারে না।পুঁজিবাদের তৎপরতার ভেতরে একটা বক্রাঘাত রয়েছে। ব্যক্তির জন্য স্বাতন্ত্র্যের বোধ তৈরিতে পুঁজিবাদের ভূমিকা আছে। ইহজাগতিকতার চেতনা, মানববাদিতা, মানুষের ভেতর বিশ্বজয়ের আকাঙ্ক্ষা এসব পুঁজিবাদের অবদান বৈকি; কিন্তু সেই পুঁজিবাদই আবার মানুষকে বন্দী করে ফেলেছে তার নিজের শাসনে। যারা উৎপাদন করে, তারা বঞ্চিত হয়। অথচ পুঁজি আসে শ্রমজীবী মানুষের তৈরি উদ্বৃত্ত মূল্য থেকেই।গণতন্ত্রের কথা পুঁজিবাদ গলা ফাটিয়ে বলে। বলতেই থাকে; থামে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশে-ও দেশে গিয়ে সে হানা দেয়। মানুষ মারে। কিন্তু যার প্রতিষ্ঠা ঘটায় তা হলো, পুঁজির স্বেচ্ছাচার।পুঁজিবাদীরা ঋণ দেয়। তাদের আছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন সংস্থা। পুঁজিবাদীদের অধীন এনজিওরাও ঋণ দিয়ে থাকে। বিশ্ব পুঁজিবাদ রাষ্ট্রকে আটকায় ঋণের জালে, ক্ষুদ্রঋণদাতারা গরিব মানুষকে বেঁধে ফেলে বিভিন্ন ধরনের দড়িতে। মূল পুঁজিটা আসে কোথা থেকে? আসে লুণ্ঠন ও জবরদখল থেকে। যে উৎপাদনকারীদের কাছ থেকে টাকা আসে, তাদেরই ঋণ দেওয়া হয়, নতুনভাবে শোষণের ইচ্ছায়। মাছের তেলে মাছ ভাজা হয়, ভক্ষণের স্বার্থে। এনজিওগুলোর আসল কাজ দারিদ্র্যবিমোচন নয়, আসল কাজ হচ্ছে একদিকে সেবক ও ক্রেতা সৃষ্টি করা,অন্যদিকে মানুষকে পুঁজিবাদী আদর্শে দীক্ষিত অবস্থায় রাখা।আর আছে বাণিজ্য। মুনাফা লাভের যত বৈধ উপায় আছে, তার মধ্যে বাণিজ্য হচ্ছে নিকৃষ্টতম। এ হচ্ছে ছদ্মবেশী লুণ্ঠন। ছদ্মবেশী বলেই বিশেষভাবে গর্হিত। পুঁজিবাদ বিশ্বব্যাপী বাণিজ্য চালাচ্ছে; বলছে, বাণিজ্য হবে উন্মুক্ত। কিন্তু কার্যক্ষেত্রে যা দেখা যাচ্ছে তা হচ্ছে ধনী দেশের পণ্য গরিব দেশে বিক্রি করা। এর জন্য পুঁজিবাদীরা তাদের নিজেদের উৎপাদনের ক্ষেত্রে ভর্তুকি দেয়, বৃহৎ পরিমাণ উৎপাদনের সুযোগ নিয়ে উৎপাদন ব্যয় কমায়, গরিব দেশের শ্রম ভাড়ায় খাটায় এবং বিজ্ঞাপনের বিশাল আয়োজন করে। পাশাপাশি গরিব দেশের পণ্য যাতে ধনী দেশে ঢুকতে না পারে, তার জন্য নানা রকম বিধি বন্দোবস্ত ও অজুহাত খাড়া করে রাখে।পুঁজিবাদীরা অবাধে জ্বালানি পোড়ায়। পরিবেশ নষ্ট করে। যে সমুদ্র মানুষের বন্ধু হওয়ার কথা, তাকে শত্রুতে পরিণত করে। সমুদ্রের পানি উঁচু হয়, সেখান থেকে ঝড় আসে, বন্যার পানি সহজে নামে না, অন্যদিকে ভূমিতে দেখা দেয় পানির অভাব। আর সমাজ পরিণত হয় জঙ্গলে, যেখানে নিপীড়ন, সংঘর্ষ, ধর্ষণ চলতে থাকে। সব মিলিয়ে মানুষের বিপদ ঘটে। তার মুক্তি আসে না। প্রকৃত অর্থে উন্নতিও ঘটে না। তার বিপদ বাড়ে। প্রকট হয় বিচ্ছিন্নতা ও ভোগবাদিতা। এই ব্যবস্থায় পরিবর্তন আনাই গণতন্ত্রের লক্ষ্য। কিন্তু পুঁজিবাদ কিছুতেই চাইবে না গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। কেননা, গণতন্ত্র এলে ক্ষমতা পুঁজির হাত থেকে চলে যাবে জনগণের হাতে।কিন্তু তাকে ভাণ করতে হয় গণতন্ত্র কায়েম করার। লোকে যাতে মনে করে যে তারা ক্ষমতাহীন নয়, কেননা তারাই ঠিক করে দেয় রাষ্ট্রের কর্তা কারা হবে। তাই সে নির্বাচনের ব্যবস্থা করে বলে, এটাই গণতন্ত্র। আসল অভিপ্রায়টা মনুষ্যত্ববিরোধী ব্যাপারটাকে বৈধতা দেওয়া এবং টিকিয়ে রাখা। ওদিকে কি শিল্প, কি গণমাধ্যম-সবকিছুতেই প্রচার চলতে থাকে পুঁজিবাদী আত্মস্বার্থসর্বস্বতা ও ভোগবাদিতার। মানুষের সঙ্গে মানুষের বিচ্ছিন্নতা তৈরি হয়; তাতে পুঁজিবাদের খুব সুবিধা। কারণ, তাতে ঐক্যবদ্ধ আন্দোলনের সম্ভাবনা হ্রাস পায়। এ ব্যবস্থায় গণমাধ্যম খুব কার্যকর থাকে। সে মনে করে যে সে স্বাধীন; কিন্তু তার গলায় থাকে দড়ি, বিপথগামী হতে চাইলেই টান পড়ে গলায়; গণমাধ্যম তখন সামলে নেয়, পুঁজিবাদের সেবায় নিজেকে ব্যস্ত রাখে।আমরা স্বাধীন হয়েছি ৫০ বছর হতে চলল। এই স্বাধীনতা সব মানুষকে স্বাধীন করেছে কি? না, করেনি। করেছে কতিপয় শাসকশ্রেণিকেই। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীন দেশে অনেক রক্ত ঝরেছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সামরিক স্বৈরাচারের পতনেও অনেক আত্মদানের ঘটনা ঘটেছে। ওই যে নূর হোসেন বুকে-পিঠে 'গণতন্ত্র মুক্তি পাক' 'স্বৈরাচার নিপাত যাক' স্লোগান লিখে রাজপথে মিছিলে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে প্রাণ বিসর্জন দিয়েছিল। তার আত্মত্যাগেও গণতন্ত্র আসেনি। স্বৈরাচারের পতনের পর আমাদের শাসকেরা ওই অভ্যুত্থানের সঙ্গে, আত্মত্যাগীদের সঙ্গে বিশ্বাসঘাতকতায় কসুর করেনি। কেবল পোশাক বদল হয়েছে। কিন্তু কায়-মনের বদল ঘটেনি। তাই নব্বইয়ের গণ-অভ্যুত্থানের বিজয়ে গণতন্ত্র আসেনি। বিপরীতে গণতন্ত্র হরণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।গণতন্ত্রের পথ তৈরি করার উপায় একটাই। সে হচ্ছে, আন্দোলন। জনগণের আন্দোলন, মুক্তির লক্ষ্যে। সে আন্দোলনকে একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক হতে হবে এবং তার সামনে থাকা চাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন।লেখক:ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
8
কোভিড-১৯ রুখতে সারা পৃথিবী এখন টিকার জন্য উন্মুখ। এতে বাড়ছে টিকা উৎপাদকদের আয়ও। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের টিকা উৎপাদক ফাইজার ও তার সহযোগী জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক জানিয়েছে, এ বছর শেষে তারা ৩ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলারের টিকা বিক্রির আশা করছে। রয়টার্স জানাচ্ছে, ফাইজার ও বায়োএনটেক বিভিন্ন দেশের সঙ্গে এখন পর্যন্ত ২১০ কোটি ডোজ টিকা বিক্রির চুক্তি করেছে। প্রতিষ্ঠান দুটি আশা করছে, এ বছর তারা ৩০০ কোটি ডোজ টিকা উৎপাদন করতে পারবে। টিকার চুক্তি বাড়লে আয়ও বাড়বে। গত ডিসেম্বরে ফাইজারের টিকা যুক্তরাষ্ট্রে প্রথম জরুরি ব্যবহারের অনুমোদন পায়। এতে প্রতিযোগী অন্য টিকা উৎপাদকদের থেকে এগিয়ে যায় তারা। ফাইজারের অন্য প্রতিদ্বন্দ্বী জনসন অ্যান্ড জনসন এ বছর ২৫০ কোটি ডলার বিক্রির পূর্বাভাস দিয়েছে। আর মডার্না পূর্বাভাস দিয়েছে ১ হাজার ২০ কোটি মার্কিন ডলারের।ফাইজার ধারণা করছে, করোনা থেকে মুক্তি পেতে ভবিষ্যতে তৃতীয় ডোজ টিকা নেওয়ার প্রয়োজন হবে। তাই যদি হয়, ২০২২ সালে ফাইজারের আয় আরও বৃদ্ধি পাবে। গতকাল তারা জানিয়েছে, আগস্টের শুরুতে তারা সম্ভাব্য তৃতীয় ডোজের জরুরি অনুমোদনের আবেদন করতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের শীর্ষ চিকিৎসা কর্মকর্তা অ্যান্টনি ফাউসি বলেছেন, যেসব আমেরিকানের প্রতিরোধক্ষমতা আছে, তাদের তৃতীয় ডোজ লাগবে না। আর এখন পর্যন্ত করোনাভাইরাসের ডেলটা ভেরিয়েন্ট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভালো করছে। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের কাছ থেকে ২০ কোটির বেশি টিকা কিনেছে। এ টিকা শিশুদের দেওয়া হবে। আর প্রাপ্তবয়স্কদের তৃতীয় ডোজ টিকা দেওয়ার প্রয়োজন হলে তা-ও দেওয়া হবে। এর আগে গত মে মাসে ফাইজার-বায়োএনটেক ২০২০ সালে ২ হাজার ৬০০ কোটি ডলার আয়ের পূর্বাভাস দিয়েছিল। টিকা বাবদ আয় যাই হোক, তা ফাইজার ও বায়োএনটেকের মধ্যে সমান ভাগ হবে।
0
দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছেন তরুণ ক্রিকেটার রকিবুল হাসান। মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে তিনি এ গৌরব অর্জন করেন। স্কটল্যান্ডের ইনিংসের ২৪তম ওভারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে কেস সাজ্জাদ, লিলে রবার্টসন ও চার্লি পিতকে আউট করে হ্যাটট্রিক করেন রকিবুল হাসান। চতুর্থ বলে নতুন ব্যাটসম্যান লিলে রবার্টসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরত পাঠান। গোল্ডেন ডাক মেরে ফেরেন লিলে। পঞ্চম বলে চার্লি পিতকেও বোল্ড করেন রকিবুল। তাতে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিককারী হিসেবে তালিকায় নিজের নাম লেখান বাংলাদেশের এই তরুণ। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পটফেসরুমের উইটারেন্ড ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রকিবুল হাসানের ঘূর্ণিবলে বিভ্রান্ত হয়ে ৩০.৩ ওভারে ৮৯ রানে অলআউট স্কটল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন উইজার শাহ। বাংলাদেশ দলের হয়ে ৫.৩ ওভারে ২০ রানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন রকিবুল। এছাড়া দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। এর আগে ২০১০ যুব বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কামরুল ইসলাম রাব্বী করেছিলেন হ্যাটট্রিক। পরে তিনি জাতীয় দলে সুযোগ পান। বিডি প্রতিদিন/আরাফাত
12
ঢাকা: এবারের ফ্রেঞ্চ ওপেনে যেন অদ্ভুতুড়ে ঘটনা ঘটছে। সাংবাদিক বয়কটের ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছিলেন জাপানি নারী টেনিস তারকা নাওমি ওসাকা। চোটে পড়ে সরে গেছেন চেক নারী তারকা পেতরা কোভিতোভা। এবার ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন রজার ফেদেরার।কাল ফেদেরার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন ডোমিনিক কুফারের। সাড়ে তিন ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুফারকে (৭-৬,৬-৭, ৭-৬,৭-৫ গেমে) হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন এই সুইস তারকা। কিন্তু কাল ম্যাচশেষে হাঁটুর চোটের কথা জানিয়েছেন ফেদেরার। ফ্রেঞ্চ ওপেনের বাকি ম্যাচগুলো তাই না খেলার সম্ভাবনা দেখা দিয়েছে ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ীর। কাল ম্যাচ শেষে এক টুইটে ফেদেরার লিখেছেন, 'হাঁটুর চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়া কষ্টকর। খেলব কি খেলব না সেই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। এই সময়য়ে বিশ্রামে যাওয়াটাই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে হচ্ছে।'২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ফেদেরারকে চতুর্থ রাউন্ডে মুখোমুখি হতে হবে মাত্তেও বেরেত্তিনির। তবে এই মুহূর্তে সেটা অসম্ভব বলে মনে হচ্ছে। এর আগে গত বছর দুইবার হাঁটুর অস্ত্রোপচার করতে হয়েছিল এই সুইস তারকাকে। ২৮ জুন শুরু হচ্ছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। যেটা হতে পারে ফেদেরারের শেষ উইম্বলডন। উইম্বলডন সামনে রেখে এবারের ফ্রেঞ্চ ওপেনে হয়তো আর নাও দেখা যেতে পারে ফেদেরারকে।
12
২০২১ সালটা দারুণ গেছে পাকিস্তানের ক্রিকেটের। তবে ক্রিকেট মাঠে দাপট দেখানোর পাশাপাশি মাঠের বাইরের ঘটনায়ও আলোচনায় ছিল তারা। বিশেষ করে টেস্ট দলের নিয়মিত মুখ লেগ স্পিনার ইয়াসির শাহর ধর্ষণকাণ্ডে জড়ানোর ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)।এ ঘটনা পাকিস্তান ক্রিকেটের জন্য 'ভালো নয়' মন্তব্য করেছিলেন পিসিবি সভাপতি রমিজ রাজা। সমালোচিত সেই ইয়াসিরকেই নিজের পছন্দের ক্রিকেটারের তালিকায় রেখে এবার আলোচনায় এসেছেন অজি ব্যাটার মারনাস লাবুশেন।অ্যাশেজে দারুণ ছন্দে আছেন লাবুশেন। সম্প্রতি তিনি টুইটারে একটি প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন করেন। সেখানেই ক্রিকেট ও ক্রিকেটের বাইরের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। সেই প্রশ্ন-উত্তর পর্বে পাকিস্তানি এক সমর্থক লাবুশেনের কাছে জানতে চান পাকিস্তানের কোন ব্যাটার ও বোলারকে তিনি সেরা মনে করেন।জবাবে লাবুশেন দুজনের নাম উল্লেখ করেন-বাবর আজম ও ইয়াসির শাহ। পাকিস্তান অধিনায়ক বাবর দারুণ ছন্দে থাকলেও ইয়াসিরকে অবশ্য সাম্প্রতিক সময়ে ক্রিকেটে দেখা যায়নি। উল্টো গত মাসে বন্ধুকে ধর্ষণে সহায়তা করে আলোচনায় আসেন এই লেগ স্পিনার।অভিযোগপত্রে বলা হয়েছিল, অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে ইয়াসিরের বন্ধু ফারহান বাট নামে একজন ধর্ষণ করেছেন। তবে মেয়েটির পরিবার যখন থানায় মামলা দায়েরের উদ্যোগ নেয়, তখন ইয়াসির তাদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখান। এমনকি অভিযোগ না করার জন্য নানা ধরনের প্রলোভন দেখানো হয়।
12
বাংলা বর্ষপঞ্জীর ফাল্গুন মাসের এই পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকালে তুষার চাঁদ বা স্নো মুনের দেখা মিলবে। যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সি নাসার তথ্যমতে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) থেকে রাতের আকাশে স্নো মুন দেখা যাবে। বৃহস্পতিবার রাতেও আকাশে স্নো মুন থাকবে। নাসা জানায়, এসময়ে শুধু স্নো মুনই নয়, আকাশের উত্তর গোলার্ধে হারবিঙ্গার অব স্প্রিং নামে একটি উজ্জ্বল নক্ষত্রেরও দেখা মিলবে। ফেব্রুয়ারিতে দৃশ্যমান হওয়া এই চাঁদকে স্নো মুনসহও আরও অনেক নামে ডাকা হয়। একে স্টর্ম মুনও বলা হয়। পৃথিবীর অনেক জায়গায় এ সময়ে প্রবল তুষারপাত হয় বলে চাঁদটির এই নামকরণ করা হয়েছে। এছাড়া বছরের এই সময় তুষার ও ঝড়ো আবহাওয়ায় শিকার করা হয়। এজন্য এই চাঁদকে হাঙ্গার মুন এবং ফেব্রুয়ারি মুনও বলা হয়। এই চাঁদের আরেক নাম ক্যান্ডেল মুন। প্রাচীন ইউরোপে এই নামে ফেব্রুয়ারির পূর্ণিমাকে ডাকা হতো। কারণ ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া খ্রিস্টানদের উৎসব ক্যান্ডেলমাসের সময়ে এই পূর্ণিমার চাঁদ আকাশে দেখা যায়। বৌদ্ধ ধর্মেও ফেব্রুয়ারির এই পূর্ণিমা গুরুত্ব বহন করে। এই সময়েই মাঘী পূর্ণিমা পালন করা হয়। মাঘী পূর্ণিমাতে গৌতম বুদ্ধ প্রথম তার ১২৫০ জন অনুসারীর সঙ্গে সমাবেশ করেছিলেন। ১৯৩০ সালে থেকে চাঁদের এমন নাম দেয়ার প্রচলন শুরু হয়। তখন মায়েন ফার্মার্স অ্যালমানাকে নেটিভ আমেরিকান নামগুলো প্রকাশ করা হয়। ২০২২ সালে এরকম আরও ১০টি চাঁদ দেখা যাবে। যার মধ্যে দুইবার আকাশে সুপারমুনের দেখা মিলবে। ফার্মার্স অ্যালমানাক অনুযায়ী ২০২২ সালে আরও যেসব চাঁদ দেখা যাবে : ১৮ মার্চ: ওয়ার্ম মুন, ১৬ এপ্রিল: পিঙ্ক মুন, ১৬ মে: ফ্লাওয়ার মুন, ১৪ জুন: স্ট্রবেরি মুন, ১৩ জুলাই: ব্লাক মুন, ১১ আগস্ট: স্টারজন মুন, ১০ সেপ্টেম্বর: হার্ভেস্ট মুন, ৯ অক্টোবর: হান্টার মুন, ৮ নভেম্বর: বিভার মুন ও ৭ ডিসেম্বর: কোল্ড মুন। খবর সিএনএনের।
6
দুর্নীতির মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ১৩ বছরের দণ্ড দিয়ে বিচারিক আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে তার করা আপিলের ওপর রোববার রায় ঘোষণা করা হয়নি। সোমবার এই রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার রায়ের এ দিন ধার্য করেন।এর আগে ২০১০ সালের ২৭ অক্টোবর মায়াকে দুর্নীতির এ মামলা থেকে খালাস দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে ওই রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিলের শুনানি নিয়ে ২০১৫ সালের ১৪ জুন তা বাতিল করেন আপিল বিভাগ। পাশাপাশি সাজার বিরুদ্ধে মায়ার করা আপিলটিও ফের শুনানি করে নিষ্পত্তির (পুনর্বিচার) জন্য হাইকোর্ট বিভাগে পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট আপিলের পুনঃশুনানি নিয়ে রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট। কিন্ত রোববার রায়ের জন্য নির্ধারিত দিনে আসামিপক্ষের করা আবদনের প্রেক্ষিতে ফের শুনানি গ্রহণ করা হয়। পাশাপাশি রায় পিছিয়ে সোমবার দিন ধার্য করেন হাইকোর্ট।আদালতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৩ জুন জরুরি অবস্থার সময় মায়ার বিরুদ্ধে রাজধানীর সুত্রাপুর থানায় দুর্নীতির মামলা করেন দুদকের সহকারী পরিচালক নুরুল আলম। মামলায় তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়। ওই মামলায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি বিশেষ জজ আদালত দুটি ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ডসহ পাঁচ কোটি টাকা জরিমানা করেন। এর বিরুদ্ধে আপিল করলে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ মায়াকে ওই মামলা থেকে খালাস দেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দুদক লিভ টু আপিল আবেদন দায়ের করে। এরপর ২০১৫ সালের ১৪ জুন হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।
6
রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন, ২০২০ এর খসড়ার উপর রাজনৈতিক দলের মতামত দেয়ার সময়সীমা ৭ জুলাই থেকে বর্তমানে ৩১ জুলাই পর্যন্ত বাড়াল নির্বাচন কমিশন (ইসি)। এরপর আর সময় বাড়ানো হবে না বলে ইসির উপসচিব মো. আ. হালিম খান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে। জানা যায়, এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি করোনাকালের কথা বিবেচনা করে এর সময় বাড়ানো জন্য ইসির কাছে আবেদন করে। মঙ্গলবার (৭ জুলাই) অবশ্য ইসি সচিব মো. আলমগীর বলেছিলেন, 'রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন-২০২০' এর খসড়ার ওপর মতামত দেয়ার জন্য সময় বাড়াচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দল নিবন্ধন আইনের জন্য বিএনপি, আওয়ামী লীগসহ বেশকিছু দল মতামত দেয়নি। এছাড়া বাংলাদেশ আওয়ামী মতামত দেয়ার জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। তাই সবকিছু বিবেচনা করে আরও কিছুদিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ১৬ জুন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে আইনটির খসড়ার ওপর মতামত দেয়ার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইসির বেঁধে দেয়া সময় অনুযায়ী আজ ৭ জুলাইয়ের মধ্যে মতামত দেয়ার কথা ছিল। বর্তমানে নির্বাচন কমিশনে ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। নির্বাচনে অংশ নিতে চাইলে অবশ্যই ইসিতে দল হিসেবে নিবন্ধন নিতে হয়। এ জন্য প্রতি সংসদ নির্বাচনের আগে নিবন্ধন নেয়ার জন্য আবেদনের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন।
6
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সালেক আহম্মেদ মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ১১টায় নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।এর আগে রূপসা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম ও শিয়ালী ফাঁড়ির ইনচার্জ মো. টিপু সুলতানসহ পুলিশের একটি চৌকস দল তার মরদেহে গার্ড অব অনার প্রদান করে।মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সালেক আহম্মেদ মোল্লা দীর্ঘদিন প্যারালাইসিসে ভুগে রোববার সন্ধ্যায় গ্রামের নিজ বাড়িতে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।গার্ড অব অনার দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কামাল উদ্দিন বাদশা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া, সহকারী ডেপুটি কমান্ডার সন্তোষ কুমারসহ অসংখ্য মানুষ।
6
মায়ের জন্য ভালোবাসা প্রতিদিন, প্রতিমুহূর্তের। প্রতিদিন ছোট ছোট কিছু কাজের মধ্য দিয়ে প্রকাশ করুন মায়ের প্রতি আপনার ভালোবাসা। সংসারের একটু দায়িত্ব বুঝে নেওয়া, প্রতিদিনের কাজে মাকে একটু সাহায্য করা, মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা কিংবা মায়ের ওষুধের বাক্সটা গুছিয়ে রাখার মতো ছোট ছোট কাজের মাধ্যমে 'ভালোবাসি' না বলেও মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়।মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখাবাড়ির সবার শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখেন যিনি, তিনি নিজেই ভুলে যান নিজের শরীরের যত্ন নেওয়ার কথা। এটি প্রতিটি মায়ের জন্য খুব সাধারণ বিষয়। তাই সন্তান হিসেবে আমাদের দায়িত্ব, বয়স হলে মায়ের স্বাস্থ্যসেবার দিকে খেয়াল রাখা। কোনো শারীরিক সমস্যা বা রোগ থাকলে তার যত্ন নেওয়া, নিয়মিত রক্তচাপ, ডায়াবেটিস ও চোখ পরীক্ষা করানো, নিয়মিত চেকআপের জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়াসহ স্বাস্থ্যবিষয়ক খোঁজখবরগুলো রাখতে হবে নিয়মিত।ওষুধের বাক্স গুছিয়ে রাখাপ্রতিদিন নিয়ম করে গুছিয়ে রাখুন মায়ের ওষুধের বাক্সটি। একটি নির্দিষ্ট জায়গায় তাঁর ওষুধের বাক্সটি রেখে দিন। তাতে প্রতিদিন খুঁজে পেতে তাঁর যেমন সুবিধা হবে, ঠিক তেমনি ওষুধ সেবনের সময় হলে তাঁকে আর খুঁজে খুঁজে হয়রান হতে হবে না।সময়মতো ওষুধ দেওয়ামায়েরা নিজের খেয়াল তো রাখেনই না, উল্টো নিজের ওষুধটা খেতেও ভুলে যান। কোন সময় কোন ওষুধ খেতে হবে, তার একটি চার্ট তৈরি করে ওষুধের বক্সের পাশে টাঙিয়ে রাখা যেতে পারে। তিনি একা বাসায় থাকলেও ওষুধ খেতে তাঁর সমস্যা হবে না।ঘরের কাজে সাহায্য করাপ্রতিদিন ঘরের ছোটখাটো কাজে মাকে সাহায্য করুন। যেমন শুকনো কাপড়গুলো ভাঁজ করে রাখা, বাইরে পরার কাপড়গুলো ইস্ত্রি করা, বিছানা গুছিয়ে রাখা কিংবা ঘরের আসবাবগুলো মুছে রাখা অথবা নিয়মিত বাজার করা। এগুলো তাঁকে অনেকখানি নির্ভার রাখবে। রান্নার কাজে সাহায্য করামাঝেমধ্যে মাকে রান্নার কাজে সাহায্য করুন। তাতে একদিকে তাঁর যেমন একটু আরাম হবে, পাশাপাশি আপনার রান্নার হাতও ভালো হবে। বাসায় আসা মেহমানদের জন্য নাশতা বানিয়ে কিংবা কোনো এক ছুটির দুপুরে রান্না করে তাঁকে চমকেও দেওয়া যেতে পারে।মাকে সঙ্গ দেওয়াআধুনিক যুগে সবাই নিজেদের জীবন নিয়ে এত ব্যস্ত থাকি যে, পারিবারিক বন্ধন ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। একই বাসায় থাকার পরও কেউ কারও খবর রাখার সময় পাই না। তবে হাজারো ব্যস্ততার মাঝে পরিবারের সঙ্গে আলাদা করে সময় কাটাতে হবে, এতে করে পারিবারিক বন্ধন অটুট থাকবে। মায়ের সঙ্গে প্রতিদিন কিছু সময় কাটান। প্রতিদিন তাঁর সঙ্গে গল্প করুন, একসঙ্গে গান শুনুন, ছবি দেখুন কিংবা কোথাও বেড়াতে যান।এভাবেই প্রতিদিন মাকে হাজারো কাজের মাঝে একটু একটু করে সময় দিন। মায়ের প্রতি ভালোবাসা হোক প্রতিদিনের, শুধু বিশেষ একটি দিনের জন্য নয়।মা দিবসসম্পর্কিত আরও পড়ুন:মা আমার জীবনের শ্রেষ্ঠ দার্শনিকরত্নগর্ভা মা' পুরস্কার পেলেন ৩৮ মামা ঘুমায়, আমি অপলক চেয়ে থাকিসেই শব্দ এখনো কানে বাজেমায়ের কিডনিতে নতুন জীবন পেলেন নজরুল
4
উপকরণগুঁড়ো দুধ ১ কাপ, তরল দুধ ১ লিটার, চিনি পরিমাণমতো, বেকিং পাউডার আধা চা-চামচ, ঘি বা তেল ১ টেবিল চামচ, ডিম পরিমাণমতো, জাফরান রং (অপশনাল), ডেকোরেশনের জন্য পেস্তাবাদাম বা কাঠবাদাম।প্রণালিপ্রথমে সসপ্যানে অর্ধেক তরল দুধ নিন। এতে এলাচি ও চিনি দিয়ে সামান্য জ্বাল দিন এবং এ সময় জাফরান অথবা জর্দা রং দিন।অন্যদিকে বাটিতে গুঁড়ো দুধ নিন। এতে বেকিং পাউডার, ঘি ও ফেটানো ডিম যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করুন। এবার ডো দিয়ে পছন্দমতো আকারে চপ বানিয়ে নিন। দুধ একবার বলক এলে তার মধ্যে চপগুলো ছেড়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন। এবার ঢাকনা খুলে মিষ্টিগুলো নাড়িয়ে দিন। তারপর আবার ঢেকে হালকা আঁচে ১০ মিনিট রান্না করুন।অন্যদিকে বাকি অর্ধেক দুধ জ্বাল দিয়ে অনেকটা কমিয়ে মালাই তৈরি করে মিষ্টির মধ্যে দিয়ে ২ মিনিট রান্না করুন। তারপর নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার মালাই চপ।লেখা ও ছবি: আফসানা মিমি
6
ফ্যাসিবাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভদেখা গেলইতালির রাজধানী রোমে। গতকাল শনিবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই বিক্ষোভহয়। 'নেভার এগেইন ফ্যাসিজম' এই স্লোগানে দেশটির রাজধানীর মূল চত্বর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নেন কমপক্ষে ৫০ হাজার মানুষ। শ্রমিকদের পক্ষে এতে যোগ দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে এবং পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মায়ো। কর্মক্ষেত্রে যোগদানের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক এবং গ্রিনপাসের বিরুদ্ধেও জোরালো স্লোগান দেন ক্ষুব্ধ শ্রমিকরা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে ৫০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিল। সূত্র : আল-জাজিরা বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
গাজীপুরের শ্রীপুর উপজেলার মৃতপ্রায় বেশ কয়েকটি খাল খনন শুরু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ভরাট করা খালগুলো পুনরায় খনন করা হলে এর দুপাশে কৃষকেরা সহজে সেচের পানি পাবেন। এতে কমবে সেচের খরচও। কিন্তু খালগুলো খনন হচ্ছে নামমাত্র। এতে কৃষকেরা কতটা সুফল পাবেন, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খননের নামে চলছে খালের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার। সঠিকভাবে খাল খনন না হলে দ্রুত সময়ের মধ্যে তা আগের অবস্থায় ফিরে যাবে।জানা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রাম থেকে শুরু হওয়া পৌনে সাত কিলোমিটার দৈর্ঘ্যের ধাওরের খালের খনন শুরু হয়েছে। এ ছাড়া খনন চলছে বরমী আর গোসিঙ্গা ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া চার কিলোমিটার দৈর্ঘ্যের কুড়িয়াদী খালের। শিগগির শুরু হবে বরমী ইউনিয়নের আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের নালজোরা খাল, তিন কিলোমিটারের সাপমারি ও গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের সোয়া কিলোমিটার দৈর্ঘ্যের সেড়ার খালের খনন।তালতলী গ্রামের কৃষক ওসমান আলী বলেন, দীর্ঘ বছর পর ধাওরের খাল খনন হচ্ছে। কিন্তু খালের দুপাশে ঝোপঝাড় ছাড়া আর কিছুই হচ্ছে না। এভাবে খনন হলে কৃষকেরা তেমন সুবিধা পাবেন না।পুষাদিয়া গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, 'খাল খনন হলে ভালো হবে। কিন্তু আপনারা গিয়ে দেখেন কেমন খনন হচ্ছে। এ রকম খনন হলে আগের মতোই হবে। শুধু জঙ্গল পরিষ্কার করছে।'তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, 'আমার ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া খাল যাতে করে সুন্দরভাবে খনন করা হয়, এ বিষয়ে তদারকি করা হবে।'বিএডিসির উপসহকারী প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, 'খালগুলো খননকাজ শুরু হয়েছে। খননের জন্য বেশ কয়েকজন ঠিকাদার কাজ পেয়েছেন। আমি সবসময় দেখভাল করছি। তবুও গাফিলতি থাকতে পারে।' আপনি তো দাঁড়িয়ে খাল খনন দেখছিলেন? ওখানেই বেশ কয়েকজন কৃষক খননের অনিয়মের কথা আপনাকে জানিয়েছে-এমন প্রশ্নে তিনি কোনো জবাব না দিয়ে নীরব থাকেন।বিএডিসি গাজীপুরের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী কাজী ফারুক হোসেন বলেন, ' খাল খননে কত টাকা বরাদ্দ হয়েছে, এ বিষয়ে বলা যাবে না। তথ্য অধিকার আইনে আবেদন করলে, তথ্য দেওয়া হবে। আর আপনি যে অনিয়মের কথা জানিয়েছেন, এগুলো খোঁজখবর নেওয়া হবে। তা ছাড়া আমার অফিসের জনবল কম। কাজে অনিয়ম হলে পুনরায় খনন করা হবে।'শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
6
গণতান্ত্রিক বিশ্বের জাতীয় সংসদের স্পিকারগণের সাথে ২০ আগস্ট আন্তর্জাতিক এক ভার্চুয়াল সমাবেশে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ভবিষ্যতের জন্য উপযোগী পদক্ষেপ গ্রহণের স্বার্থেই চলমান বৈশ্বিক মহামারি থেকে লব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। মহাসচিব উল্লেখ করেছেন, করোনাভাইরাসের সর্বগ্রাসী তৎপরতায় বিপর্যস্ত মানবতা। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক সকল কর্মকাণ্ড। এমন পরিস্থিতি থেকেই শিক্ষা গ্রহণের সুযোগ এসেছে ভবিষ্যতকে সুসংহত রাখতে। মহাসচিব বলেছেন, জলবায়ু পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকট উত্তরণে সকলকে অধিক মনোযোগী হতে হবে। এ নিয়ে কালক্ষেপণের অর্থ হবে নিশ্চিত আরেকটি বিপদকে আমন্ত্রণ জানানো। উল্লেখ্য, করোনার কারণে সিওপি২৬ কনফারেন্স পিছিয়ে নেয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে করণীয় নিয়ে আন্তর্জাতিক এ সম্মেলন পিছিয়ে গেছে বলে আমাদেরকে চুপ করে বসে থাকলে চলবে না। নিজ নিজ দেশের পরিস্থিতির সাথে মিলিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবকিছু করতে হবে টেকসই উন্নয়নের পরিপূরকভাবে। ভুলে গেলে চলবে না যে, এক্ষেত্রে রয়েছে আমাদের নীতিগত অবস্থান, প্রযুক্তি এবং কীভাবে কখন কী করতে হবে-সে ধারণাও। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
4
সারা দিনের কর্মব্যস্ততার পর, স্নান সেরে ব্যালকনির রকিং চেয়ারে গা এলিয়ে দিলে স্বস্তি মেলে। আর সঙ্গে যদি থাকে এক কাপ চা কিংবা কফি, তাহলে তো কথাই নেই। হাতে নিতে পারেন প্রিয় কোনো লেখকের বইও। এতে ক্লান্তি ও অবসাদ দূর হবে। কোমর বা পিঠে ব্যথার সমস্যা থেকে অনেকটাই মুক্তি মিলবে। কারণ শরীরের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে রকিং চেয়ার।গ্লাইডার, স্প্রিং, সুইভেল, রেকলাইনিং ইত্যাদি বিভিন্ন ধরনের রকিং চেয়ার পাওয়া যায়। এসব চেয়ার তৈরিতে ব্যবহার করা হয় কাঠ, বাঁশ, বেত, স্টিল, প্লাস্টিক, লোহা, কাঠ ইত্যাদি। ঘর কিংবা ব্যালকনির সৌন্দর্যও বাড়িয়ে তোলে এসব চেয়ার।শোয়ার ঘর কিংবা বসার ঘরে রাখতে পারেন লোহা কাঠ, বাঁশ, বেত, স্টিল ও কাঠের তৈরি রকিং চেয়ার। রাখতে পারেন ফাইবার কিংবা ফোমের সিটসংবলিত চেয়ারও। বারান্দায় কিন্তু বাঁশ ও বেতের রকিং চেয়ার দারুণ মানায়। বৃষ্টি হলেও পানি পড়ে নষ্ট হওয়ার ভয় কম থাকে বাঁশ ও বেতের চেয়ারের। যদি ফোমের গদি থাকে তাহলে সেটি সাময়িক সময়ের জন্য বারান্দায় নিলেও, পরে ঘরে এনে রাখতে হবে। খেয়াল রাখতে হবে, পানি ও অন্যান্য তরল যেন চেয়ারে না পড়ে।কোথায় পাবেনপ্রায় প্রতিটি ব্র্যান্ডেড আসবাবের দোকান থেকে রকিং চেয়ার কিনতে পারবেন। দাম পড়বে ৫ হাজার ৭০০ থেকে শুরু করে ২৫ হাজার টাকা বা তার কিছু বেশি। দাম নির্ভর করে পণ্যের গুণগত মান ও ব্যবহৃত উপাদানের ওপর ভিত্তি করে। এ ছাড়া ঢাকার নিউমার্কেট, বসুন্ধরা সিটির সামনের আসবাবের দোকানগুলোতে ঢুঁ মারতে পারেন। সেখানেও পেয়ে যাবেন পছন্দের প্রিয় চেয়ারটি। তা ছাড়া মধ্য বাড্ডার আসবাবের দোকানে খুঁজলে কম দামেও পেয়ে যাবেন পছন্দের রকিং চেয়ার। আবার চাইলে পাড়ার আসবাবের দোকান থেকে পছন্দমতো রকিং চেয়ার বানিয়েও নিতে পারেন।
4
দেশে করোনাভাইরাসে গত সাত মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৭৩৭ জনের প্রাণ কেড়ে নিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬৬ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু ঘটে। সেই বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
4
শেরপুরের নালিতাবাড়ীতে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীতে পানির ঢল নেমেছে। শুক্রবার বিকেলে চেল্লাখালী নদীর উপর দুইটি লোহার ব্রিজ প্রবল পানির স্রোতে ভেসে গেছে। ভোগাই নদীর সাতটি জায়গায় পাড় ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। ভোগাই নদীর পানি নালিতাবাড়ী পয়েন্টে বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৩৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, ভোগাই নদীর পানি বৃদ্ধির কারণে সকাল ৯টার পর থেকে পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের নিচপাড়া দেড় কিলোমিটার এলাকার মধ্যে চারটি ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও নালিতাবাড়ী বাজার এলাকায় নদীর পাড় উপচে পানি প্রবাহিত হচ্ছে। ফলে নালিতাবাড়ী ইউনিয়নের ও পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। শহরের ২ নম্বর ওয়ার্ডে গড়কান্দা এলাকায় দুটি ভাঙন দেখা দিয়েছে। পোঁড়াগাও ইউনিয়নের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন বলেন, ঢলের পানিতে চেল্লাখালী নদীর উপর থাকা দুটি ব্রিজে ভেসে গেছে। এখন ওই এলাকার জনগণের যাতায়াত করা চরম সমস্যা। চারটি গ্রাম প্লাবিত হওয়ার ফলে অনেক পুকুরের মাছ ভেসে গেছে। বিডি প্রতিদিন/এমআই
6
শেরপুরের পার্শ্ববর্তী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গারো পাহাড় সীমান্ত থেকে একটি বিলুপ্তপ্রায় মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে শেরপুর জেলা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা উপজেলার সীমান্তঘেঁষা ডিগ্রিরচর পূর্বপাড়া গ্রাম থেকে মেছো বিড়ালটি উদ্ধার করেন। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে একটি মেছো বিড়াল খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসে। এ সময় দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রিরচর পূর্বপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ধানখেতে পেতে রাখা জালের সঙ্গে প্রাণীটি জড়িয়ে যায়। টের পেয়ে স্থানীয় লোকজন সেটি আটক করে রাখেন। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে সংবাদ পেয়ে শেরপুর জেলা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মঞ্জুরুল আলমের নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তারা বিকেলে ডিগ্রিরচর পূর্বপাড়া গ্রামে গিয়ে মেছো বিড়ালটিকে উদ্ধার করেন। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কতিপয় ব্যক্তির হাতে বিলুপ্তপ্রায় একটি মেছো বিড়াল আটকের সংবাদ পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন। প্রাণীটির বয়স মাত্র তিন মাস। বন বিভাগের হেফাজতে রেখে বিড়ালটিকে সেবা-শুশ্রূষা দিয়ে পরে অবমুক্ত করা হবে।
6
করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ ছুটি বেড়েছে। বাতিল হয়েছে পয়লা বৈশাখের সব অনুষ্ঠান। দোকান, মার্কেট সব বন্ধ। দেড় হাজার কোটি টাকার বৈশাখী ব্যবসা হারিয়েছেন ব্যবসায়ীরা। দেশীয় বস্ত্রকলগুলোয় কাজ নেই। অলস পড়ে আছে মিলে মজুত সাড়ে তিন হাজার কোটি টাকার সুতা ও কাপড়। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাপড় ও সুতা বিক্রি না থাকায় আর্থিক সংকটে পড়েছে মিলগুলো। সে জন্য কাঁচামাল আমদানি করতে পারছে না তারা। তাতে আগামী দুই ঈদের ব্যবসা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কর্মীদের বেতন-ভাতা, গ্যাস-বিদ্যুৎ বিল, ব্যাংকঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পড়বেন মিলের মালিকেরা। সংকট উত্তরণে আগামী জুন পর্যন্ত সুতা ও কাপড়ের ওপর ভ্যাট প্রত্যাহার, ছয় মাসের জন্য মেয়াদি ঋণের সুদ মওকুফ, সুদ, ভ্যাট ও সারচার্জ ছাড়া আগামী ছয় মাসের গ্যাস-বিদ্যুতের বিল ১২ মাসের সমান কিস্তিতে পরিশোধ, বস্ত্রকলে ব্যবহৃত রং ও রাসায়নিক আমদানিতে জুন পর্যন্ত শুল্ক ও ছাড় দেওয়ার দাবি করেছে বিটিএমএ। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিটিএমএ সভাপতি বলেন, এ শিল্পের ওপর ১৫ লাখ মানুষ নির্ভরশীল। বস্ত্রকলগুলোর কারণে সুতা ও কাপড়ের জন্য বিদেশের ওপর নির্ভর করতে হয় না। বৈশাখের হালখাতায় বকেয়া পরিশোধের পাশাপাশি নতুন ব্যবসার সৃষ্টি হয়। তবে করোনার কারণে উৎসবটি হচ্ছে না। বিটিএমএ জানায়, সংগঠনটির সদস্য ৪৫০টি স্পিনিং মিলের মধ্যে প্রায় ২৫০টি ও ৮৫০টি উইভিং মিলের মধ্যে প্রায় ৫০০টি দেশের মানুষের চাহিদা পূরণে কাজ করে। এসব মিলের সহায়ক হিসেবে কাজ করে ২০০ টির মতো ডায়িং ও ফিনিশিং মিল।
0
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে থাকা না থাকা প্রশ্নে চরম অনিশ্চয়তার মুখে আজ শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান। এক টুইটে তিনি জানান, পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই করবেন তিনি। পড়ুন : শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণায় ইমরানের এর আগে গত ৩১ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। বৃহস্পতিবার তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ এবং জাতীয় পরিষদ ভেঙে দেয়ার বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শনিবার অনাস্থা ভোটের নির্দেশও দেয়া হয়েছে। পড়ুন : পাকিস্তান সংসদ পুনর্বহালের রায় সুপ্রিম কোর্টের, অনাস্থা ভোট শনিবার গত রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী জোটের পক্ষ থেকে পেশকৃত অনাস্থা প্রস্তাব নিয়ে জাতীয় পরিষদের ভোটাভুটির কথা থাকলেও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা খারিজ করে দেন। তিনি জানান, বিদেশি শক্তির প্ররোচনায় আনা এ অনাস্থা প্রস্তাব সংবিধানবিরোধী এবং তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পাকিস্তানের সংবিধানের ৫ নং ধারা মেনে এ নিয়ে কোনো ভোট করাতে তিনি পারবেন না। এরপরই ইমরান খানের সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এ সিদ্ধান্তের বিরোধিতা করে রবিবার রাতেই পাকিস্তানের সুপ্রিমকোর্টে মামলা দায়ের করে বিরোধীরা। সোমবার থেকে মামলাটির শুনানি শুরু হয়।
3
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশ ও প্রতিবেশ রক্ষার ওপর গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, 'যেকোনো প্রকল্প গ্রহণ করলে সেখানে পরিবেশটা যাতে গুরুত্ব পায় সেদিকে সকলের দৃষ্টি দিতে হবে। জলাধার সংরক্ষণ, পর্যাপ্ত সবুজ এলাকা রাখা ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রেখেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।' প্রধানমন্ত্রী বুধবার (২৫ মে) সকালে গণভবনে 'গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়' এবং 'রাজউক' উপস্থাপিত কয়েকটি নির্মাণ প্রকল্পের নকশা'র উপস্থাপনা পর্যবেক্ষণকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক প্রস্তাবিত ঢাকার শের-ই-বাংলা নগরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শিবচরে শেখ হাসিনা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ, কনজারভেশন অফ ফ্লাড ফ্লো জোন অ্যাট তুরাগ রিভার অ্যান্ড কম্প্যাক্ট টাউনশিপ ডেভলপমেন্ট এবং কেরানীগঞ্জ ওয়াটার ফ্রন্ট স্মার্ট সিটি নির্মাণ প্রকল্পসমূহের স্থাপত্য-নকশার উপস্থাপনা পর্যবেক্ষণ করেন। যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে যাতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটি এলাকায় নির্দিষ্ট শিল্প জোনে হবে। যেখানে সেখানে অপরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ডাইভারসিটি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, অ্যাগ্রো প্রসেসিং এবং আইটি ডিভাইস সংক্রান্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উপর গুরুত্ব দেয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী রফতানি বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে তিনি ছোট ছোট ইন্ডাস্ট্রিকে ভর্তুকি দেয়ারও কথা বলেন। এ সময় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো: শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস
9
করোনা পরিস্থিতির কারণে আমরা অনেকেই এখনো গৃহবন্দী। দেশের সবার সঙ্গে, পরিবারের সবার সঙ্গে আমরাও দিন গুনছি, কখন এই দুঃসময় কাটবে, কখন স্বাভাবিক হবে সবকিছু। কবে এই করোনা রোগের ওষুধ-টিকা পাওয়া যাবে, তার নির্দিষ্ট কোনো তারিখ নেই। কবে আমাদের এই অনিশ্চয়তার জীবন কাটবে, তার কোনো হদিস নেই, কবে আবার আমরা আমাদের চিরাচরিত জীবনাচরণে ফেরত যেতে পারব, তার কোনো ঠিকঠিকানা নেই। নিষ্প্রাণ হয়ে ঘরে নেতিয়ে আছেন অনেকে। অনেকে কাজে বের হচ্ছেন বটে, তবু সারা দিন আছেন শঙ্কার মধ্যে-কখন না জানি আমারও করোনা হয়ে যায়। করোনা সংক্রমণের হার, করোনায় মৃত্যুর হার এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই সময়টা অনিশ্চিত, এই সময়টা অসময়। তবে অসময়ের মধ্যেও কিছু সুসময় লুকিয়ে থাকতে পারে। এই করোনা মহামারির কারণে এই যে আমরা সবাই ঘরে আছি, এটা আমাদের জন্য শাপে বরও হতে পারে। বিশেষত, পারিবারিক বন্ধনের ক্ষেত্রে এই অসময় সুন্দর সুযোগ হয়ে উঠতে পারে। আমাদের অনেকেরই আমাদের মা-বাবার সঙ্গে প্রজন্ম-দূরত্ব রয়েছে। এই দূরত্বের কারণে কখনো কখনো হয়তো আমাদের মধ্যে মনোমালিন্য হয়। সেই মনোমালিন্য কাটানোর, পারিবারিক বন্ধন দৃঢ় করার সময়টা এখনই। মা-বাবার কাছাকাছি আসতে পারার চেষ্টাটুকুন করার সময় এখনই। আরও রয়েছে ভাইবোন, তাদের সঙ্গেও সম্পর্কটি সুন্দর বা সুন্দরতর করে আনার ফুরসত পাওয়া গেছে। এমনি করে মা-বাবা, ভাই-বোনের সঙ্গে সম্পর্কটি সহজ-স্বাভাবিক হয়ে আসতে পারে। পরিবারের সবার সঙ্গে গল্প করে, আড্ডা দিয়ে, তাশ-লুডু খেলে আমরা একটা চমৎকার সময় কাটাতে পারি, যেটা আমাদের কাছে থেকে এই করোনা মহামারিও কেড়ে নিতে পারবে না। আবার আত্মোন্নয়নের জন্যও কিছু কাজ করা যেতে পারে। করোনার সময় আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটি অবসর দিয়েছে, যেটি সাধারণত পাওয়া যায় না। কিছু বই হয়তো ঘরে পড়ে রয়েছে, কখনো পড়া হয়নি-সেগুলো পড়ার সময় এখন। কিছু সিনেমা হয়তো দেখি দেখি করেও দেখা হয়নি-সেগুলো দেখার সময় এখন। কিছু জিনিস হয়তো শিখতে চেয়েও শেখা হয়নি, সেগুলো শিখে নেওয়ার সময় এখন। অনেক দিন ধরে ব্যায়াম করার কথা ভেবেও করা হচ্ছে না-শুরু করার সময় এখন। সময় কাটানো বড় সমস্যা হয়ে দাঁড়ায়, যদি আত্মোন্নয়নের ক্ষুধা না থাকে। আত্মোন্নয়নের ক্ষুধাটাকে জাগিয়ে তুলতে হবে, যাতে করোনাকালটা ভালো কাটে আর এই সময়ের শেষে নতুন এক মানুষ হয়ে উঠতে পারি আমরা। আমাদের মধ্যে অনেকের আবার কিছু বদভ্যাস আছে। এর মধ্যে একটা বড় বদভ্যাস আবার গড়ে উঠছে এই করোনা মহামারির আমলে। বিশেষত, যাদের কাজে ঘরের থেকে বের হতে হচ্ছে না, তাদের মধ্যে গড়ে উঠছে দেরি করে ঘুমানো আর দেরি করে ওঠার এই বদভ্যাস। সার্কাডিয়ান রিদমের এই ওলট-পালট আমাদের কবজায় আনতে হবে। নিয়মিত ঘুম হলে আমাদের দিন হবে আরও উপভোগ্য, আর শরীরে ক্লান্তি থাকবে না। করোনাকালে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙা রাখা দরকার, আর তার জন্য একটা নিয়মিত জীবনাচরণের বিকল্প নেই। করোনা মহামারিকে আবার অনেকে মানুষের ওপর পৃথিবীর অভিশাপ হিসেবে দেখছেন। তা-ই যদি হয়ে থাকে, তাহলে আমাদের অনেক ভাবনার কাজ বাকি রয়ে গেছে। আমাদের ভাবতে হবে, কেন আমাদের ওপরে নেমে এল এই অভিশাপ? কেমন করে পৃথিবীকে কষ্ট দিয়েছি আমরা? আমাদের কোন কোন অসভ্য স্বেচ্ছাচারিতায় পৃথিবীর প্রাণবায়ু দমে এসেছে? সেসব ভাবনার পরে যে উত্তরগুলো আমরা পাই, সেগুলোও একেকটা বদভ্যাস। প্লাস্টিক, পলিথিনের যথেচ্ছ ব্যবহার, ধূমপান, প্রয়োজন ছাড়া একা গাড়ি ব্যবহার করা-এসব বদভ্যাসকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। করোনার আমল কেটে গেলে কেমন মানুষ হয়ে আমরা পৃথিবীর বুকে ফিরতে চাই, সেটা আমাদের ভাবতে হবে। যে মানুষ হয়ে আমরা করোনাকালে প্রবেশ করেছি, তার চেয়ে ভালো হয়ে আমাদের পৃথিবীর কাছে ফিরতে হবে-এমনটাই হোক আমাদের পরিকল্পনা। আমাদের এখনকার সময়টা আবার প্রতিবাদেরও। আমাদের সামনেই হয়ে যাচ্ছে একের পরে এক অবিচার। সুন্দরবনের ঘাড়ের ওপরে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে উঠছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একের পর এক সাংবাদিক, শিক্ষক, এমনকি কিশোরও গ্রেপ্তার হচ্ছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় দেখা যাচ্ছে অপরিমেয় অব্যবস্থাপনা আর ত্রুটি। এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে, কথা বলতে হবে, লিখতে হবে। প্রতিবাদের ভাষা যাতে কোনো কালাকানুনের চাপে নেই না হয়ে যায়, সেদিকে নজর দিতে হবে। সবশেষে, আমাদের এই সময়টা হলো প্রস্তুতির। করোনা একসময় কেটে যাবে হয়তো, তবে রাষ্ট্রের যে অব্যবস্থাপণা করোনা উন্মোচন করে দিয়েছে বা যেটিকে আমরা চোখের সামনে দেখছি, সেটি রয়ে যাবে। সেই অন্যায্য ব্যবস্থাকে ন্যায্যতার শাসনে রূপান্তরিত করার জন্য প্রস্তুত হতে হবে এখনই। এখনই সময় সম্মিলিত ভাবনায় কাজ শুরু করার। *অনুপম দেবাশীষ রায়: লেখক ও রাজনীতিবিদ্যা বিষয়ে গবেষক।
8
জনপ্রতিনিধিদের সম্পদ বিবরণী প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অনেক বেশি। কেননা তাঁরাই তৃণমূলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেন। যিনি সততার সঙ্গে সাধারণ জনগণের উন্নয়নের জন্য কাজ করেন তিনিই নন্দিত হন।তাঁরা বলেন, এ ক্ষেত্রে সব অবস্থায় কাজের স্বচ্ছতা ও জজবাবদিহি তাঁদের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়। সুতরাং সবারই এ পন্থা অবলম্বন করা উচিত।যশোরে নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশের পাইলট প্রকল্পের এক সভায় বক্তারা এসব কথা বলেন।গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে সামাজিক সংগঠন রাইটস যশোর। প্রকল্পটির মাধ্যমে জেলার আটটি উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানেরা নির্বাচনের আগের ও পরের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন।সভায় বক্তারা বলেন, মানুষ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য উপার্জন করে। তবে তাঁদের জীবন চলার জন্য তা কতটুকু প্রয়োজন এটারও একটি গণ্ডি আছে। অতিরিক্ত অর্থ কখনই সুফল বয়ে আনে না। সেটি ধার্মিক বা সামাজিক, রাষ্ট্রীয় যে প্রেক্ষাপটেই হোক, তা বৈধ নয়।বক্তারা আরও বলেন, জনপ্রতিনিধিরা আইডল। তাঁদের দেখে সাধারণ মানুষ শিখবেন। সুতরাং দেশ ও জাতি গঠনে তাঁরা যখন স্বচ্ছতা ও জবাবদিহির আওতাভুক্ত হবে, তখন অন্যরাও অনুপ্রাণিত হবেন। যাঁর প্রভাব পড়বে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায়। ফলে অন্যায়, অনিয়ম, দুর্নীতি কমে যাবে।রাইটস যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রকিবুল হাসান, দুদকের যশোর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, নাগরিক অধিকার আন্দোলনের যশোরের আহ্বায়ক মাস্টার নূর জালাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম বাচ্চু।
6
বকের রং কী?কাউকে যদি এ প্রশ্ন করা হয়, তাহলে সে আপনার দিকে অবাক চোখে তাকাবে। মনে করবে, আপনি পাগল নন তো? বক তো সাদা, বক তো ধূসর।কিন্তু আপনি যদি বলেন, আরে না, আমরা যে বকের কথা বলছি, সেটার রং কালো।তাহলে আপনার দিকে সে এমনভাবে তাকাবে, যেন আপনি একজন পাগল।হ্যাঁ, বক কালোও হয়। সে রকম একটি বকের সঙ্গেই আজ পরিচয় করিয়ে দেব। গত সোমবার এমনই একটি কালো বকের সন্ধান মিলেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে।বকটা কোনো ফাঁদে আটকা পড়েনি। ওটা ধরা পড়েছে বড়শিতে। মাছ ধরার জন্য যে বড়শি পাতা ছিল, তাতেই আটকা পড়েছিল এই বিরল প্রজাতির কালো বকটি।খবরটা রটে গেলে শ্রীমঙ্গল হাইল হাওরের ওই জায়গায় ছুটে যান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।সোমবার দুপুর ১২টায় বকটি মাছের টোপের বড়শিতে ছিল আহত অবস্থায়। সেটাকে নিয়ে আসা হয় শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে।স্বপন দেব সজলের কাছে শোনা হয় পুরো ঘটনাটা। তিনি বলেন, এক মাছচাষি হাইল হাওরে ফেলে রেখেছিল মাছের টোপ। সেই টোপের মাছ খেতে গিয়ে বড়শিতে ঠোঁক দিয়েছিল কালো বকটা। এরপর সে আর বের করতে পারে না মুখ। বড়শির টানাটানিতে ঠোঁটে আঘাত পায়। এখন বকটিকে চিকিৎসা দিতে হবে।স্বপন দেব প্রথমে বুঝতে পারেননি এটা কালো বক। সেবা ফাউন্ডেশনে এসে বই খুলে দেখেন, এটার পরিচয় দেওয়া আছে কালো বক। এরপর পাখি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন।বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, এটি কালো রঙের বক, হাওর যখন উন্মুক্ত ছিল, এর পরিসর আরও বড় ছিল। তখন মাঝেমধ্যে এই বক দেখা যেত। তবে এখন আর সচরাচর চোখে পড়ে না। এ পাখিটির বাংলা নাম কালিবক, সিলেটি ভাষায় বা স্থানীয়দের কাছে কালো বগলা নামেও এরা পরিচিত। তিনি জানান, একটু সুস্থ হওয়ার পর বন বিভাগের সঙ্গে আলোচনা করে পাখিটিকে বাইক্কা বিল অভয়াশ্রমে অবমুক্ত করা হবে।শ্রীমঙ্গল বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, এটি বর্তমানে সচরাচর দেখা যায় না। তবে এটি এ অঞ্চলেরই পাখি। বিশেষ করে মৌলভীবাজারের হাওরাঞ্চলে এদের একসময় প্রচুর দেখা যেত। এরা বিলে থাকতে পছন্দ করে।কালো বক এখন প্রায় দেখাই যায় না, তা নিয়ে যে কথাবার্তা হয় না, তা নয়। অনেকেই এ ব্যাপারে উদ্বিগ্ন। পাখিপ্রেমীরা হাওরে, নদীতে, বনে পাখি দেখার আনন্দ পুরোপুরি পেতে চান। কিন্তু বন, হাওর সবই তো ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে। তাতে প্রতিদিনই বিপদে পড়ছে প্রাণীরা। মানুষ ধ্বংস করছে প্রাণীদের বাসস্থান। পাখিপ্রেমী খোকন থৌনাউজাম ও সুহেল শ্যাম আক্ষেপ করে বলেন, 'পশুপাখি প্রকৃতির অংশ। এই প্রকৃতিকেই আমরা ধ্বংস করছি।'কালো বকটি মানুষের এসব কথা বোঝে না। আর মানুষ বোঝে না, বন, হাওর, নদীকে প্রাণীদের বসবাসযোগ্য করে তোলার অর্থ।
6
আলোচিত রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে এক কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় অভিযোগপত্র তথা চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের বৈঠকে এই চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করে এবং আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫১৩ টাকার অস্থাবর সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন বলে দুদকের তদন্তে জানানো হয়। এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দিয়েছিল দুদক। নির্ধারিত সময়ে তিনি তা জমা না দেওয়ায় তাকে আরো ১৫ কার্যদিবস সময় দেয়া হয়েছিল। এরপরেও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানের পর তার বিরুদ্ধে চলতি বছরের ১ জানুয়ারি মামলা করে দুদক। পরে কমিশনের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী মামলাটি তদন্ত করে সম্প্রতি দুদকের প্রতিবেদন দাখিল করলে বুধবার এর চার্জশিট অনুমোদন করা হয়।
6
সৈয়দ মুজতবা আলী বিশ্বভারতীর প্রথম মুসলিম ছাত্র। তিনি সিলেট সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করতেন। সরস্বতী পূজার সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জে কে ডসনের বাড়ি থেকে ফুল চুরি নিয়ে দারুণ গন্ডগোল হয়। ডসনের আদেশে বাড়ির মালি ফুল চুরির অপরাধে মুজতবার বন্ধুদের বেদম প্রহার করেন। বহিষ্কার করা হয় কয়েকজন ছাত্রকে। ফলে স্কুলে হয় ধর্মঘট। মুজতবা ধর্মঘটে শামিল হন। ক্লাসে ফার্স্ট বয় হওয়া সত্ত্বেও তাঁকে বহিষ্কার করা হয়। ফুল যাঁরা চুরি করেছিলেন, তাঁদের তিনজন বহিষ্কৃত হিন্দু ছাত্র ক্ষমা চেয়ে স্কুলে ঢোকার অনুমতি পান। কিন্তু সৈয়দ মুজতবা আলীর বাবা সৈয়দ সিকান্দার আলী সরকারি চাকরিজীবী হয়েও নিজের সন্তানকে ক্ষমা চাইতে পাঠাননি; বরং স্কুল বাদ দিয়ে তাঁকে এক কারখানায় কাজে লাগিয়ে দিলেন।১৯১৯ সালে মহারাজ গোবিন্দনারায়ণের আমন্ত্রণে রবীন্দ্রনাথ দুদিনের জন্য এসেছিলেন সিলেটে। ছাত্রদের সামনে তিনি যে বক্তৃতা দিলেন, তাতে মোহিত হলেন মুজতবা আলী। বক্তৃতার বিষয় ছিল আকাঙ্ক্ষা। সেই বক্তৃতার কিছু ব্যাখ্যা চেয়ে মুজতবা আলী কবিকে আগরতলায় চিঠি লেখেন। কবি উত্তর দেন। তখনই মুজতবা আলী ঠিক করলেন, তিনি শান্তিনিকেতনে পড়তে যাবেন।১৯২২ সালে মুজতবা আলী শান্তিনিকেতনের শালবীথিতলে অনুষ্ঠিত সাহিত্য সভায় পড়েন তাঁর প্রথম গল্প 'নেড়ে'। শান্তিনিকেতনে থাকতেই তাঁর লেখার খ্যাতি ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথের কানে আসে সে কথা। রবীন্দ্রনাথ তাঁর প্রিয় ছাত্র সিতুর (এটাই মুজতবা আলীর ডাক নাম) লেখাগুলো পড়তেন। তাঁর বয়স যখন উনিশ, তখন রবীন্দ্রনাথ তাঁকে ডেকে বলেছিলেন, 'এবার থেকে তুই লেখা ছাপতে আরম্ভ কর। লেখাগুলি আমাকে দিয়ে যাস। আমি ব্যবস্থা করব।'১৯২৬ সালে যখন মুজতবা আলী শান্তিনিকেতন ছাড়েন, তখন তিনি রবীন্দ্রনাথকে প্রণাম করতে এলে রবীন্দ্রনাথ তাঁকে জিজ্ঞেস করেন, 'তুই তোর লেখা ছাপাচ্ছিস না কেন?'সূত্র: সমরেন্দ্র সেনগুপ্ত, মানুষ মুজতবা আলী, লেখক মুজতবা আলী, জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ৯-১১
6
গোটা এলাকাজুড়ে অসহায়দের চিৎকার আর হাহাকার। অ্যাবি গেটের সামনে পড়ে রয়েছে সারি সারি রক্তাক্ত লাশ। রক্তস্রোতে ভাসছে কিছু। হাত, পা টেনে শুকনো জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন পরিবার-পরিজনেরা। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর এমনই সব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। আমেরিকার সেনা-ঘেরা অ্যাবি গেটের সামনে প্রথমে একটি আত্মঘাতী বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ঠিক পরেই শুরু হয় এলোপাথাড়ি গুলি-বর্ষণ। গোটা ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ৬০ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্তত ১৪০ জন আহত হয়েছে দুই বিস্ফোরণের জেরে। কিন্তু মৃত্যু ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারেই বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রে। দেশ ছাড়তে চেয়ে আমেরিকান সেনার নিয়ন্ত্রণে থাকা ওই গেটের কাছে জড়ো হয়েছিলেন বিপুলসংখ্যক আফগান। হামলায় লক্ষ্য তারাই ছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে ওয়াশিংটনের দাবি, আইএস উগ্রবাদী সংগঠনের 'খোরাসান' শাখা এই হামলা চালিয়েছে। কয়েক দিন আগেই পেন্টাগনের পক্ষ থেকে এমন হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।সূত্র : আনন্দবাজার পত্রিকা ও অন্যান্য সূত্র
3
করোনার ধকল এখনো কাটেনি। এর মধ্যেও টানাটানির সংসারে বাড়তি খরচের চাপে অনেকটাই বেসামাল মধ্যবিত্তের দিনযাপন। হেঁশেল চালু রাখতে কেউ কেউ জমানো টাকা শেষ করে আত্মীয়স্বজনের কাছ থেকে ধারকর্জ করেছেন। আয় তো বাড়েইনি, উল্টো প্রতিটি জিনিসপত্রের বাড়তি দাম; বাসাভাড়া, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের বাড়তি বিল, বাচ্চার স্কুল-কলেজের খরচসহ প্রতিদিনের প্রতিটি পণ্য ও সেবার পেছনে অন্যায্য খরচের বোঝা বহন করে প্রায় দিশেহারা স্বল্প আয়ের মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত মানুষ।সরকার বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় কয়েকটি পণ্যের দাম স্থিতিশীল থাকলেও এখনো অনেক পণ্যের দাম কমেনি। আর সামনে রোজাকে ঘিরে জিনিসপত্রের দাম আরেক দফা বাড়ার আতঙ্ক মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। বিশ্ববাজার, স্থানীয়ভাবে রাজধানীর পাইকারি ও খুচরা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যায়, বেশির ভাগ পণ্যের দামই বাড়তির দিকে। রোজায় জিনিসপত্রের দাম ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।রাজধানীর মিরপুর-১-এর চিড়িয়াখানা রোডের পাশে একটি দুই রুমের বাসায় ভাড়া থাকেন বেসরকারি চাকরিজীবী আবুল হাসান। এক ছেলে, এক মেয়ের সংসারে তাঁরা স্বামী-স্ত্রীসহ চারজন। এখন বেতন অনিয়মিত। দুই বাচ্চা স্কুলে যায়। আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে জানান, বাসাভাড়া দেওয়ার পর হাতে যে টাকা থাকে, তা দিয়ে চাল, ডাল ও অন্যান্য দরকারি নিত্যপণ্য কিনতেই শেষ। বেতনের টাকায় চলে না বলে বাধ্য হয়ে আত্মীয়স্বজনের কাছ থেকে বেশ কয়েক দফায় ধারকর্জ নিয়েছেন। শোনা যাচ্ছে গ্যাস, বিদ্যুতের দামও নাকি বাড়বে।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দিনমজুর, রিকশাচালক, কারখানার কর্মী, স্বল্প আয়ের চাকরিজীবীসহ অনেকের সঙ্গে কথা বলে শুধু একজন হাসানই নয়, এ রকম অসংখ্য হাসানের নিত্যদিনের কঠিন সংগ্রামের ঘটনা জানা যায়। যাঁরা কোনো দিন টিসিবির লাইনে দাঁড়াননি, তাঁদের অনেকেই এখন টিসিবির ট্রাকের সামনে দীর্ঘসময় ধরে লাইন দিচ্ছেন। কেউবা সরকারের ভর্তুকি দামে কয়েকটি নিত্যপণ্য কিনে টিকে থাকার চেষ্টা করছেন।নিত্যপণ্যের দামের উত্তাপ সরকারের শীর্ষ মহল পর্যন্ত অবগত। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিশ্ববাজারে দাম বাড়ার কারণে দেশেও দাম বাড়ছে বলে এক সভায় জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন যে জিনিসপত্রের দাম যে বেড়েছে, তা অস্বীকার করার উপায় নেই। সারা বিশ্বেই তা বেড়েছে।এদিকে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের প্রকাশিত সবশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ফেব্রুয়ারিতে দেশে গড় মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ। মানে হলো গত বছর ফেব্রুয়ারিতে যে পণ্য ১০০ টাকায় কেনা যেত, তা এখন ১০৬ টাকা ১৭ পয়সায় কিনতে হচ্ছে।বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আজিজুর রহমান বলেন, 'নিত্যপণ্যের দাম আগেই অনেক বেড়েছে। আর কত বাড়বে? বাড়ার তো জায়গা নাই। তারপরও কিছু বাড়বে। এটা আমার ধারণা, ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।'জানা যায়, বিশ্ববাজারে বেশ কয়েক মাস ধরেই জ্বালানি তেলের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রভাব, ভোজ্যতেল, চিনি, গমসহ দরকারি সব নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লাগামহীন শিপিং খরচ স্থানীয় বাজারেও উত্তাপ ছড়িয়ে দেয়। এর সঙ্গে যোগ হয়েছে দেশীয় একশ্রেণির অসাধু ব্যবসায়ীর অতিমুনাফার লোভ। এর ফলে আমদানিনির্ভর পণ্যের বাড়তি দামের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের যোগসাজশের ফলে প্রতিটি নিত্যপণ্যের দামই ঊর্ধ্বমুখী।সম্প্রতি বেসরকারি গবেষণা সংস্থা সিপিডিও জানিয়েছে, বাজারে একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে। তারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। তা রোধ করতে সরকারি সংস্থাগুলো বিভিন্ন অভিযান পরিচালনা করলেও বাজারে এর কার্যকর প্রভাব সামান্যই দেখা গেছে। এর মধ্যে ভোজ্যতেলের দাম নিয়ে নৈরাজ্য শুরু হলে পণ্যটির ওপর থেকে সরকার প্রায় ৩০ শতাংশ শুল্ক-কর-ভ্যাট বাবদ রাজস্ব ছাড় দিলেও বাজারে সে তুলনায় দাম কমার প্রবণতা কম। এক সপ্তাহে ভোজ্যতেলের দাম কমেছে মাত্র ৮-৯ টাকার মতো। চিনির দাম সহনীয় রাখতে এর সম্পূরক শুল্কও কমানো হয়। অথচ এর দামও বাড়ার প্রবণতায় রয়েছে। একমাত্র পেঁয়াজের দাম এখন সহনীয় রয়েছে। কৃষিসচিব মো. ছায়েদুল হক গতকাল সচিবালয়ে এক সভায় জানান, পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।বাংলাদেশ ট্যারিফ কমিশনের তৈরি হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, ২১ মার্চের বিশ্ব বাজারদরের সঙ্গে এর আগের এক সপ্তাহের তুলনামূলক চিত্রে দেখা যায় কয়েকটি নিত্যপণ্যের দাম বাড়তির মধ্যে আছে। যেমন গমের কেজি ২৫ দশমিক ৪৯ টাকা থেকে ২১ মার্চ বেড়ে দাঁড়ায় ৪০ দশমিক ৪৫ টাকা। পরিশোধিত চিনির দাম ৪১ দশমিক ২৩ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৪৪ দশমিক ৩২ টাকা। অপরিশোধিত পাম অয়েলের দাম এক সপ্তাহের ব্যবধানে ১৩৭ দশমিক ২৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ দশমিক ৮৬ টাকা।সরকারি প্রতিষ্ঠান টিসিবির প্রতিদিনের বাজারদর নিয়ে তৈরি প্রতিবেদন থেকে জানা যায়, দেশি আদার দাম এক সপ্তাহে কেজিতে ১০ টাকা বেড়েছে। দেশি মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। গুঁড়ো দুধের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। খোলা ময়দার দাম কেজিতে বেড়েছে ৪ টাকা। আমদানি করা শুকনা মরিচের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।গতকাল আজকের পত্রিকার পক্ষ থেকে রাজধানীর কয়েকটি বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্টরা জানান, রোজায় ভোজ্যতেল, চিনি, ডাল, খেজুর, ছোলা, বেগুন, শসা, লেবু, গরু ও খাসির মাংসের চাহিদা বেশি থাকে। সম্প্রতি মাংসের দামেও রেকর্ড গড়েছে।বাজারে এখনো ভোজ্যতেল সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বাজারগুলোতে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৪৫-১৫০ টাকায়। অথচ সরকার নির্ধারিত দাম ১৩৬ টাকা। পাম তেল ১৩১-১৪২ টাকা, এক লিটারের বোতল ১৬০-১৬৫ টাকা, ৫ লিটারের বোতল ৭৪০-৭৬০ টাকা। চিনি বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়, ছোলা ৭০-৭৫ টাকায়। মসুর ডাল মোটা দানা ৯৫-১০০ টাকা, সরু দানার ১১৫-১৩০ টাকায় বিক্রি হয়েছে। গরুর মাংস ৬৫০-৭০০ টাকা ও খাসির মাংস ৮৫০-৯৫০ টাকায় বিক্রি হয়েছে।মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, পাইকারিতে এই মুহূর্তে পণ্যের দাম তুলনামূলক কম আছে। তবে পাইকারির চেয়ে খুচরা পর্যায়ে প্রতিটি পণ্য ২০-২৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।কারওয়ান বাজার ক্ষুদ্র আড়তদার সমিতির সভাপতি এ টি এম ফারুক বলেন, রোজা শুরুর দুই দিন আগে থেকে মানুষ একসঙ্গে বাজারে আসে। আর রোজার পাঁচ দিন পর্যন্ত পণ্যের ওপর বেশি চাপ থাকে। সে কারণে দাম কিছুটা বাড়ে।কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের চেয়ারম্যান ও সাবেক সচিব গোলাম রহমান আজকের পত্রিকাকে বলেন, রোজায় সুযোগসন্ধানী একটি ব্যবসায়ী গ্রুপ অতিমুনাফার চেষ্টা করে। এটা নজরদারি বাড়িয়ে রোধ করতে হবে। ভোক্তাদেরও পরিমিত কেনাকাটা করা উচিত। আর সরকারের দিক থেকে বড় কাজ হলো বাজারে যাতে সরবরাহব্যবস্থা কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করা।
6
ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার বিচারিক আদালতের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ) রায়ের নথি পৌঁছেছে হাইকোর্টে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে লাল কাপড়ে মোড়ানো নথি পৌঁছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মো. শামসুদ্দিন ও অফিস সহায়ক মো. রিপন নথিগুলো নিয়ে আসেন। পরে রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে ডেথ রেফারেন্সের নথি গ্রহণ করেন হাইকোর্টের নথি আদান প্রদান শাখার কর্মকর্তা ফারুক আহমেদ।
6
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার ই-কমার্স ও অনলাইন শপিংয়ের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে নতুন ফিচার নিয়ে আসছে। প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজের ওয়ালে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার তিনি জানান, আগামীতে আমরা সোস্যাল মিডিয়ায় চারটি ফিচার নিয়ে আসব। জাকারবার্গ আরও লিখেছেন, ফেসবুক মার্কেটপ্লেস, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামে দ্রুতই ইন্সটাগ্রাম ভিজুয়াল সার্চ, অনলাইন শপ, অ্যাডভার্টাইজমেন্ট ও মার্কেটপ্লেস শপ নামে চারটি ফিচার চালু করা হবে। এছাড়া অনলাইন শপের বিজ্ঞাপন দেয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ফিচার চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিডি-প্রতিদিন/শফিক
11
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে। এতে মেডিকেল বোর্ড বলেছে, খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। এতে আরও উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়ার ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। এর আগে, বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বেগম জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পৌঁছানো হয়। বিডি-প্রতিদিন/মাহবুব
6
'লঞ্চটি তলিয়ে যাওয়ার সময় দেখি আমিও তলিয়ে যাচ্ছি। লঞ্চের যে জায়গাটিতে আটকে ছিলাম, সেখানে একটি রড ও ফোম ধরে রেখে লঞ্চের ভেতরে দাঁড়াতে পেরেছি। সেখানে আমি দুবার প্রস্রাব করেছি এবং ওজু করেছি। কিন্তু চেষ্টা করিনি লঞ্চের ভেতর থেকে বের হওয়ার। চেষ্টা করলে হয়তো আমি এখন বেঁচে থাকতাম না।' বুড়িগঙ্গায় লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার হওয়া মো. সুমন বেপারী এসব কথা বলেন। তিনি বলেন, মর্নিং বার্ড লঞ্চের ইঞ্জিনরুমের সঙ্গে থাকা এক কক্ষে আটকে ছিলাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে বলেই আমি সেখানে ফোম ও রড ধরে লঞ্চের ভিতরে দাঁড়াতে পেরেছি। সেখানে ওজু করে দোয়া দরূদ পড়েছি। লঞ্চটি যখন তলিয়ে যায়, দেখি আমিও তলাইয়া যাইতাছি।' লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধারের পর কোস্টগার্ড ও নেভির কর্মকর্তারা বিভিন্ন প্রশ্ন করলে সুমন বেপারী চোখের ইশারায় কথার জবাব দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘ সময় পানির নিচে আটকে থাকায় তার শরীরের তাপমাত্রা নেমে গিয়েছিল। পানির নিচে তলিয়ে গেলেও সুমন বেপারী কিভাবে দীর্ঘ সময় বেঁচে ছিলেন- এ নিয়েই সোমবার রাত থেকে মঙ্গলবার দিনভর নানা জল্পনা-কল্পনা চলছিল। মঙ্গলবার ফল ব্যবসায়ী সুমন বেপারী সুস্থ হয়ে উঠলে তাকে মিডফোর্ড হাসপাতালের সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়। মঙ্গলবার পরিবারের স্বজনরা তার কাছে আসেন।
6
পুরুষ-নারীর সম্পর্ক ও যৌনতা নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান। এই যৌনাচারের শিকার বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদেরই হতে হয় বলে মনে করছেন তিনি। অভিনেত্রী বলেন, একাধিকবার এই ধরণের ঘটনা দেখে দেখে এক একসময় মনে হত সমাজে যেন নারী হয়ে জন্মানোটাই ভুলের। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেছেন, সবসময় যে পুরুষরাই এই ঘটনায় দায়ী হয় তা নয়। অনেক সময় মহিলারাও নিজেদের সেভাবেই দেখে থাকেন। তাদের মানসিকতাই সেভাবে তৈরি হয়ে যায় ছোট থেকে। সমাজ তাদের সেভাবে তৈরি করে দেয় বলেই, এই সমস্যার মূল খুব গভীরে চলে গিয়েছে। অভিনেত্রীর কথায়, তিনি নিজেও এই ধরণের ঘটনার সম্মুখীন হয়েছেন। আর সেই সময় তিনি বহুবার ভেবেছিলেন যে হয়ত মেয়ে হয়ে জন্মটাই ভুল হয়েছে। নিজেকে বহুবার মেয়ে হিসেবে মূল্যায়নে ভুল করেছেন তিনি এমন বিস্ফোরক অভিযোগ করেছেন নিজের বিরুদ্ধেই। বিদ্যা জানান, এই মানসিকতাকে ভাঙতে তিনি 'তুমহারি সাল্লু' ছবিটিতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ছবিটি দর্শকদের মনেও যথেষ্ট ছাপ ফেলেছিল। সম্প্রতি মুক্তি পাওয়া 'শেরনি' ছবিটি নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী তিনি। সিনেমা প্রেমিদের কথায় বিদ্যা এমন একজন অভিনেত্রী যিনি সুদক্ষ অভিনয়ে দর্শকের মন কেড়ে নেন। স্ক্রিনে তার উপস্থিতি যতটা মনকাড়া, ততটাই নজরকাড়া। বিদ্যা অভিনীত 'ডার্টি পিকচার', 'কাহানি', 'শকুন্তলা দেবি', 'মিশন মঙ্গল', 'বেগমজান', এখনও দর্শকের পছন্দের তালিকায়।
2
শঙ্কা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল বলেছেন, তরুণ সমাজ ভয়াবহভাবে তামাকে ঝুঁকছে। বর্তমানে যুবসমাজের মধ্যে তামাক সেবন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা ভয়াবহ। বিশ্বে তামাক ব্যবহারে বাংলাদেশ অন্যতম। বৃহস্পতিবার (২৭ মে) আসন্ন জাতীয় বাজেট ২০২১-২২ এ তামাক কর বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে তামাক সেবনে নিরুৎসাহিত করা শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশে এক তৃতীয়াংশ মানুষ তামাক ব্যবহার করছে এটা খুবই ক্ষতিকর। যুবকদের যদি আমরা তামাক সেবন থেকে দূরে না রাখতে পারি তবে আমাদের টার্গেট পূরণ করতে পারবো না। ২৪ বছরের নীচে ৪৯ শতাংশ তরুণ তামাক সেবন করছে, যা ভয়াবহ। শুধু ট্যাক্স বৃদ্ধি নয় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে তামাক সেবন বন্ধে। প্রতিমন্ত্রী বলেন, তামাকে কর বৃদ্ধি করতে হবে। তামাক সেবনের মধ্য দিয়ে যুব সমাজ বড় ধরণের নেশায় ঝুঁকে পড়ছে। তামাক-মাকদের ব্যাপারের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান যেন নিরুৎসাহিতমূলক শিক্ষা দেয় এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আমি নানা অনুষ্ঠানে বলে থাকি আমি কখনও মাদক ও তামাক সেবন করি নাই। সব সময় খেলাধুলায় নিজেটে জড়িয়ে রেখেছি। মাদক থেকে যুব সমাজকে রক্ষায় উদ্যোগের কথা তুলে ধরে রাসেল বলেন, আমরা উপজেলা পর্যায়ে খেলার মাঠ করে দিচ্ছি। প্রতি উপজেলায় নতুন নতুন বিনোদন কেন্দ্র করে দিচ্ছি। তামাকমুক্ত দেশ গড়ায় নানা পদক্ষেপ নিচ্ছি । তামাকের কর বৃদ্ধিদে সংসসে জোরালে ভূমিকা রাখার প্রত্যায় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে তামাকের কর বৃদ্ধিতে চেষ্টা করবো। সিগারেটের শলাকা বিক্রি বন্ধের পদক্ষেপ নেবো। যাতে আমার তরুণ সমাজকে রক্ষা করতে পারি। তরুণ সমাজ সিগারেট সেবনের ফলে পরিবারের অর্থ ও পরিবেশকে নষ্ট করছে। ডিজেএফবি'র কার্যনির্বাহী সদস্য সুশান্ত সিনহা সঞ্চালনায় সংলাপে অংশনেন সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, ডরপেরর চেয়ারম্যান আজহার আলী তালুকদার, ডিজেএফবি'র সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমূখ।
6
দেশে এখন সাংবিধানিকভাবেই একনায়কতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের শাসনকালে গণতন্ত্র মুক্তি পাক বলে মানুষ স্লোগান দিতে পেরেছে। দেশের মানুষ এখন কি স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান দিতে পারে? আজ শুক্রবার দুপুরে গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে গাজীপুর মহানগর জাপার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।জি এম কাদের বলেন, দেশে এখন আর সুশাসন নেই। সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র চলছে। বর্তমান সংবিধান অনুযায়ী গণতন্ত্রচর্চা সম্ভব নয়। জাপার চেয়ারম্যান বলেন, এখন আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতাই জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। আওয়ামী লীগে আর জায়গা নেই। এত নেতা-কর্মীর সংকুলান হচ্ছে না আওয়ামী লীগে। কেউ ইচ্ছা করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছেন না। আবার বিএনপির অবস্থা হতাশাব্যঞ্জক। বিএনপিতে চরম নেতৃত্বসংকট চলছে। দেশের মানুষ বিএনপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এ অবস্থায় দেশপ্রেমিক ও আদর্শবান মানুষের সামনে জাতীয় পার্টি হচ্ছে রাজনীতির একমাত্র বিকল্প শক্তি। মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। সংসদের বিরোধীদলীয় উপনেতা বলেন, ১৯৯১ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে দেশের মানুষের সঙ্গে কথা রাখেনি। দল দুটি দেশের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। আওয়ামী লীগ ও বিএনপি না করলে কেউ চাকরি পান না। ক্ষমতাসীন দল না করলে কেউ ব্যবসা করতে পারেন না। জি এম কাদের আরও বলেন, দেশের পরিবহন সেক্টর কে নিয়ন্ত্রণ করছে, তা কেউ জানেন না। কিছু সমিতি ও ইউনিয়ন পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছে। সরকারের কিছু দায়িত্বপ্রাপ্ত কর্তা সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছেন পরিবহন সেক্টরের সঙ্গে আঁতাতের মাধ্যমে। তাই গণপরিবহনে নৈরাজ্য কমছে না। জাতীয় পার্টির গাজীপুর মহানগর কমিটির আহ্বায়ক এম এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব দেন জাপার মহাসচিব মুজিবুল হক; প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন ও আবদুস সাত্তার মিয়া; চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের; জাপার যুগ্ম মহাসচিব বেলাল হোসেন; দলের গাজীপুর মহানগর কমিটির সদস্যসচিব মোশারাফ হোসেন প্রমুখ।
9
করোনা মহামারিতে গত দুই বছর ঈদের ব্যবসা ভালো হয়নি গফরগাঁওয়ের ব্যবসায়ীদের। অনেকটাই ক্রেতাশূন্য ছিল মার্কেটগুলো। করোনাকালের স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে এবারের ঈদ বাজার। আগের বছরগুলোর ক্ষতি পুষিয়ে নিতে এবারের ঈদে পণ্য বিক্রিতে মনোযোগ দিয়েছে ব্যবসায়ীরা। এখন তাঁরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। গফরগাঁওয়ের বিভিন্ন মার্কেটে পোশাক, প্রসাধনী, জুতা ও গয়নার দোকানে বেড়েছে ক্রেতাদের ভিড়।ইতিমধ্যে জমে উঠেছে ঈদ বাজার তবে ক্রেতাদের অভিযোগ আগের চেয়ে বেড়েছে সব রকমের কাপড়ের দাম। এ ছাড়া নিত্যপণ্যের দাম বাড়ায় প্রভাব পড়ছে ঈদের বাজেটেও।বিক্রেতারা জানান, ক্রেতাদের চাহিদা ও রুচির বিষয়টি মাথায় রেখে নারী-পুরুষ সহ সব বয়সের নতুন নতুন ডিজাইনের পোশাক আনা হয়েছে। প্রতিদিনই বাড়ছে বেচাকেনা। দুপুরের পর ক্রেতাদের চাপ পড়ে বেশি। এ পর্যন্ত শিশুদের পোশাক বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে পৌর এলাকার বিভিন্ন মার্কেটগুলো। রয়েছে জোরদার পুলিশি টহল।গতকাল শুক্রবার ছুটির দিনে দুপুরে শহীদ বেলাল প্লাজায় গিয়ে ক্রেতাদের উপচেপড়া ভিড় চোখে পড়ে। অন্যান্য মার্কেট, বিপণিবিতানে নারী ও তরুণীদের উপস্থিতি ছিল বেশি। ক্রেতাদের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখে দোকানিরা বিভিন্ন ধরনের কাপড় তুলেছেন দোকানগুলোতে। বিক্রিও ভালো হচ্ছে বলে জানান দোকানিরা।শহীদ বেলাল প্লাজার লিজা গার্মেন্টসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বিপ্লব বলেন, 'করোনার কারণে গত দুই বছর একদম ব্যবসা হয়নি। এবার ঈদ উল ফিতর দিয়েই ঘুরে দাঁড়াতে হবে। আশা করছি এই ঈদে ভালো ব্যবসা হবে।'পৌর এলাকার মার্কেট ও বিপণিবিতানগুলো ঘুরে দেখা গেছে, মেয়েরা থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা আর ছেলেরা পাঞ্জাবি, শার্টের দিকে বেশি ঝুঁকছে। মেয়েদের বিক্রিতে শীর্ষে রয়েছে কাঁচা বাদাম আর পুষ্পা থ্রি পিস। মান ভেদে ১২০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে ছেলেদের গ্রীষ্মকালীন বাহারী ডিজাইনের পাঞ্জাবি।কলেজ রোডের সুপার শপ 'ভায়াতে' ভিড় করছে তরুণ-তরুণীরা। এখানে আধুনিক রুচিসম্মত সব ধরনের পোশাক, হাল ফ্যাশনের জুতা, ঘড়ি, বেল্ট থেকে নিত্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে। ভায়ার পরিচালক মীর শহীদ বলেন, 'ঈদের বেচাকেনা পুরোদমে শুরু হয়ে গেছে। আমাদের পণ্যের মান ও দামে ক্রেতারা সন্তুষ্ট।'ঈদের কেনাকাটা করতে আসা মেহেদি হাসান বলেন, 'রোজার ঈদে এমনিতেই কেনাকাটার চাপ বেশি। শেষের দিকে ভিড় বেড়ে যায় বলে এখনই কেনাকাটা শেষ করছি। তবে সবকিছুরই দাম বেশি বলে মনে হচ্ছে।'জামা কিনতে এসেছেন কলেজ পড়ুয়া দুই বোন। বড় বোন সাথির পছন্দ পুষ্পা আর ছোট বোন বীথির পছন্দ কাঁচা বাদাম। দুপুরে বাসা থেকে বের হয়ে বিকেল পর্যন্ত ঘুরেছেন বিভিন্ন মার্কেট ও শপিংমলে। শেষ নাগাদ একজন নারী উদ্যোক্তার দোকান থেকে পছন্দের ঈদ পোশাক কিনে বাড়ি ফিরছেন তাঁরা।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, 'মানুষজন ঈদের কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে জন্য পর্যাপ্ত পুলিশ টহল রয়েছে। একই সঙ্গে গণপরিবহনে ভোগান্তি এড়াতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।'
6
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার শতকরা ৬২ দশমিক ১৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৬০ জন। বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করা হয়। এবার ১০টি শিক্ষাবোর্ডে সার্বিক পাসের হার শতকরা ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। আটটি সাধারণ, মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ড থেকে এ বছর ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। আটটি সাধারণ বোর্ডে পাসের পার শতকরা ৭১ দশমিক ৮৫ এবং জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার শতকরা ৮৮ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৪৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার শতকরা ৮২ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৩৬ জন। গত ১ এপ্রিল ২০১৯ সালের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১১ মে। এরপর ১২ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ মে তা শেষ হয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০। এ ছাড়া মাদ্রাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে এইচএসসি (বিএম) এক লাখ ২৪ হাজার ২৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
6
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাদ থেকে পড়ে চার বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ছলিমপুর বাংলাবাজার এলাকায় সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম আকসা আক্তার। তার বাবার নাম মোহাম্মদ বেলাল। স্থানীয় ইউপি মেম্বার জাবেত হোসেন জানান, শিশুকন্যা আকসা তাদের নিজ ভবনের তৃতীয় তলার ছাদে আরো কয়েক শিশুসহ খেলাধুলা করছিল। এসময় সে নিয়ন্ত্রণ হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। তখন বাড়ির লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শিশুকন্যা আকসার লাশ বিশেষ ব্যবস্থাপনায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত হয়নি।
6
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে। সুতরাং যুক্তরাজ্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিবে। মঙ্গলবার যুক্তরাজ্যের জ্যেষ্ঠ একজন মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সংকট নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সভাপতিত্বে ইতোমধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের এই সিদ্ধান্ত রাশিয়া-ইউক্রেন সংকট তীব্রতর করছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, এটা বড় ধরনের যুদ্ধের সূত্রপাত করতে পারে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ স্কাই নিউজকে বলেন, এটা উপসংহার টানা যেতে পারে যে, রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন। পুতিনের আদেশের পর ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলের শহরে ট্যাঙ্কসহ সামরিক যানের গতিবিধি দেখেছেন গণমাধ্যম রয়টার্সের একজন কর্মী। বিগত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া-ইউক্রেন সংকট তীব্রতর হওয়ার পর থেকে যুক্তরাজ্য বলছে, রাশিয়ার ওপর তারা নিষেধাজ্ঞা আরোপ করবে, যুক্তরাজ্যের পাউন্ড এবং যুক্তরাষ্ট্রের ডলারে রুশ কোম্পানিগুলোর প্রবেশাধিকার বন্ধ করা হবে; লন্ডনে তাদের পুঁজি বাড়ানো থামানো হবে। যদিও রাশিয়ার ঠিক কোন ব্যক্তিবর্গ অথবা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে যুক্তরাজ্য সেটা স্পষ্ট করেনি।তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন খুব শিগগিরই সংসদে বিবৃতি আকারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
3
দৈনিক অর্থনীতির সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য জাহিদুজ্জামান ফারুক আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর খান জানান, জাহিদুজ্জামান ফারুকের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। বাদ আসর তার জানাজা শেষে তার দাফন হবে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে শুরুটা একদম ভালো করতে পারেনি টাইগাররা। প্রথম ওভারে মাহমুদুল হাসান জয় কেমার রোচের বলে শূন্য রানে আউট হন। এরপর ক্রিজে আসেন নাজমুল হোসেনশান্ত। তিনি মাত্র পাঁচ বল খেললেও কোনো রানের দেখা পাননি। শান্তও আউট হন কেমার রোচের দ্বিতীয় ওভারে। এরপর মমিনুল হক মাঠে নামলেও আশার আলো দেখাতে পারেননি। গত কয়েক ম্যাচের রান খরার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।ছয় বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরেন তিনি। এর আগে,বৃহস্পতিবার রাত ৮টায় অ্যান্টিগায় শুরু হয়দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টাইগার একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এই সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়া মুশফিকুর রহিমের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি। তিনজন পেসার, সঙ্গে দুই অলরাউন্ডার-মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক সাকিবকে নিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ। ২০২১ সালের ফেব্রুয়ারির পর এ ম্যাচ দিয়ে টেস্টে ফিরলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বিডি প্রতিদিন/এমআই
12
নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সম্প্রতি শূন্য পদে রাজস্ব খাতের তিনটি পদে মোট ১৪০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৬.১০.২০২১ অক্টোবর পর্যন্ত।পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক।পদের সংখ্যা: ১২টি।প্রার্থীর ধরন: পুরুষ।শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস হতে হবে।বেতন: ৯৩০০- ২২,৪৯০ টাকা। (গ্রেড-১৬, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)পদের নাম: পরিবার কল্যাণ সহকারী।পদের সংখ্যা: ১২০টি।প্রার্থীর ধরন: নারী।শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস হতে হবে।বেতন: ৯০০০-২১,৮০০ টাকা। (গ্রেড-১৭, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)। পদের নাম: আয়া।পদের সংখ্যা: ২২টি।প্রার্থীর ধরন: নারী।শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ৮ম শ্রেণি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)। বয়সসীমা: ২৫ মার্চ, ২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।পরীক্ষার ফি: পরিবার পরিকল্পনা সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের জন্য নির্ধারিত পরীক্ষা ফি বাবদ ১১২ টাকা (পরীক্ষার ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা) এবং পরিবারকল্যাণ সহকারী ও আয়া পদের জন্য নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা (পরীক্ষার ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা) জমা দিতে হবে।আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা (://.../.) ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর সময় ০৭ সেপ্টেম্বর, ২০২১ (সকাল ১০টা)। বিস্তারিত জানতে পারেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চট্টগ্রামের ওয়েবসাইটে গিয়ে।আবেদনের শেষ সময়: ০৬ অক্টোবর, ২০২১।সূত্র: অফিশিয়াল ওয়েবসাইট
1
কিশোরগঞ্জের অষ্টগ্রামে এখন চলছে বোনা আমন কাটা ও মাড়াইয়ের মৌসুম। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ফলন ভালো হয়েছে। বাজারে চাহিদামত ধানের দাম থাকায় এবং বোরোধান চাষের আগে বাড়তি ফসল ঘরে তুলতে পেরে তাঁরা আনন্দিত।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩টি ইউনিয়নে ১০০ একর জমিতে এবার বিভিন্ন জাতের বোনা আমন বা ঝলিধান চাষ করা হয়েছে। আবাদের খরচ কম। চলতি মৌসুমে ফলনও ভালো হয়েছে।স্থানীয় কৃষকেরা জানানা, হাওরে বোরো ধান কাটার সময় অধিকাংশ জমি তলিয়ে যায়। অল্প উঁচু জমিতে বোনা আমন চাষ করা হয়েছে। বোনা আমনকে অঞ্চল বেধে আছড়া আমন, বাওয়া আমন বা গভীর পানির আমন বলা হয়। এবার মেই ফুরচুঙ্গ, মোটা ফুরচুঙ্গ, গুডা ও আর্শিন্নাসহ ৫ ধরনের দেশীয় জাতের ধান চাষ করা হয়েছে। যে বছর বর্ষার পানি আসতে দেরি হয় সেই বছর বোনা আমন চাষ করা হয়। বোনা আমন চাষে একর প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা খরচ করা হয়। ফলন হয় একরে ২০ থেকে ২৩ মণ।এই বিষয়ে জানতে চাইলে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন, বোনা আমন হাওরাঞ্চলের প্রেক্ষাপটে কম খরচে পাওয়া বাড়তি ফসল। বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকেরা বোনা আমন চাষে উৎসাহী হচ্ছেন। আর রোগবালাই কম থাকা ও ভালো ফলনে কৃষকেরা লাভবান হবে। এইবার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
6
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম খান ওরফে শফিকুল হত্যার এক বছর পর রহস্য উদ্ঘাটন করেছে সিআইডি। হত্যায় অংশ নেওয়া ওমর ফারুকের স্বীকারোক্তিতে এ তথ্য উন্মোচন হয়। ওমর ফারুক জানিয়েছে, টাকার লেনদেন নিয়ে বিরোধে গাঁজার আসরে নৃশংসভাবে খুন করা হয় অটোচালক শফিকুলকে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর হামলাকারীরা লাশ একটি বিলের পানিতে ফেলে দেয়। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর এলাকা থেকে ওমর ফারুককে আটক করা হয়। রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। ওমর ফারুক করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। হত্যার শিকার শফিকুল একই ইউনিয়নের দেওপুর কাজলাহাটি গ্রামের বরজু খান ওরফে বদলের ছেলে। সিআইডি জেলা সূত্র জানায়, শফিকুল ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত বছরের ৩০ মে রাত ৯টার দিকে সে রিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন রাত ১টার দিকে তার রিকশাটি তাড়াইলের শিমুলহাটি উচ্চ বিদ্যালয় থেকে ব্যাটারিবিহীন অবস্থায় পাওয়া যায়। এর পরের দিন সকাল সাড়ে ৮টার দিকে তাড়াইলের দিগদাইড় গ্রামের দিগদাইড়-বউসারবাজার পাকা রাস্তার উত্তর পাশে আমাইল বিলে শরীরের বিভিন্ন জায়গায় জখমযুক্ত শফিকুলের লাশ পাওয়া যায়। তার মাথাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ১০-১১টি আঘাত ছিল। তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। গত বছরের ১ জুন শফিকুলের বাবা বরজু খান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তাড়াইল থানায় মামলা করেন। তদন্ত কাজ প্রথমে তাড়াইল থানা পুলিশ শুরু করে। পরে ১ ডিসেম্বর জেলা সিআইডি তদন্তভার গ্রহণ করে। জেলা সিআইডির উপপুলিশ পরিদর্শক মহসিন খান তদন্তকাজ চালিয়ে যান। তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন আসামি ওমর ফারুককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আরও তিন আসামির নাম-ঠিকানা বলে দেয়। আদালতে স্বীকারোক্তিতে ওমর ফারুক আরও জানায়, শফিকুল এবং অন্য আসামিরা একই সঙ্গে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করত। গাঁজা সেবনরত অবস্থায় আগের টাকা-পয়সার লেনদেন নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে সবাই মিলে শফিকুলকে ধরে মাটিতে ফেলে গাঁজা কাটার ধারালো বাটাল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় জড়িত চারজনের মধ্যে তিনজনকে এরই মধ্যে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
6
সাভারের আশুলিয়ায় পৃথক দুটি ঘটনায় যমজ বোনসহ তিন শিশু ও একগৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়পুলিশ এক বাড়িওয়লাসহ অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গত ৬ অক্টোবর আশুলিয়ার তৈয়বপুর উত্তর মোল্লাপাড়া এলাকায় বাড়িওয়ালা কর্তৃক যমজ বোনসহ ওই তিন শিশু ধর্ষণে শিকার হয়। ঘটনার দুই দিন অতিবাহিত হওয়ার পর এলাকাবাসী বিষয়টি জানতে পেরে ৯৯৯ এ ফোন করে পুলিশকে ধর্ষণের বিষয়টি জানায়। এরপর আশুলিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত হেলাল উদ্দিন শেখকে (৫৭) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শুক্রবার সকালে যমজ শিশু দুটির বাবা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। নির্যাতনের শিকার ওই শিশুরা পরিবারেরসঙ্গে হেলালের বাড়িতে বাড়া থাকতো। হেলাল উদ্দিন শেখ ময়মনসিংহ জেলার গফরগাও থানার ছয়ানী রসুলপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। পুলিশ ও শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, ৯ বছরের দুই যমজ মেয়েকে নিয়েপোশাক শ্রমিক মা-বাবা তৈয়বপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাদের মা-বাবাকাজে গেলে সুযোগ বুঝে বাড়িওয়ালা হেলাল উদ্দিন জুস কিনে দেওয়ার কথা বলেজমজ দুই বোনসহ প্রতিবেশী আরও এক শিশুকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।পরে শিশুদের বাবা-মা কাজ থেকে বাসায় ফিরে এলে তারা কান্নাকাটি করে ঘটনারবর্ণনা দেয়। এবিষয়ে তারা বাড়ির মালিক হেলাল উদ্দিনের কাছে জানতে চাইলেউল্টো তাদের ভয়ভীতি দেখিয়ে স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাকরা হয়। কিন্তু ঘটনার দুই দিন পর বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে কেউএকজন ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। এরপর আশুলিয়া থানাপুলিশ বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক হেলালকে গ্রেপ্তার করে। অপরদিকে আশুলিয়ায় রুস্তমপুরে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৫ জনকেগ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে রোস্তমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- রাজশাহী জেলার রাজাপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে সাইফুল ইসলাম (১৮), আশুলিয়া রোস্তমপুর এলাকার কৃষ্ণসাহার ছেলে পাপ্পু সাহা (১৯), একই এলাকার মনোরঞ্জন সাহার ছেলে মিলন (২২), সনাতন সাহার ছেলে জ্যোতির্ময় সাহা (১৯) ও অদম সরকারের ছেলে অন্তর (২০)। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাইফুল ভুক্তভোগী ওই গৃহবধূর কাছে কিছু টাকা ধার চায় এবং টাকা নিয়ে তাকে আশুলিয়াররুস্তমপুরে আসতে বলেন। কথামতো গত ২৪ সেপ্টেম্বর ওই গৃহবধূ মিরপুর থেকেটাকা দেওয়ার জন্য আশুলিয়ার রুস্তমপুরে আসেন। পরে সাইফুল ওই গৃহবধূকেএলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে সাত বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করেন। ধর্ষণেরশিকার ওই গৃহবধূ বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়েরকরলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, ধর্ষণের শিকারতিন শিশু ও গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পাঁচজন গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাদের সকলকেআদালতে পাঠানো হয়েছে।
6
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্ধারিত সময়ে জাতীয় পতাকা ওড়াতে দেখা যায়নি সরকারি ছয় অফিসে। যদিও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এ বছর অন্য সময়ের থেকে দিবসটি ছিল বেশি গুরুত্বপূর্ণ।জাতীয় দিবসে জাতীয় পতাকা নিয়ে এমন অবহেলা দেখিয়েছে উপজেলা কৃষি অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন অফিস, হিসাবরক্ষণ অফিস ও খাদ্য অফিস।সরেজমিনে দেখা যায়, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে অবস্থিত ছয়টি অফিস-সংবলিত ভবনে জাতীয় পতাকার স্ট্যান্ডে কোনো পতাকা উড়তে দেখা যায়নি। অথচ জাতীয় দিবসগুলোতে সরকারি দপ্তরগুলোতে সকাল ৮টা থেকে পতাকা ওড়ানোর বিধান রয়েছে।পতাকা না থাকার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তড়িঘড়ি করে দুপুর ১২টার দিকে মাধ্যমিক শিক্ষা অফিসের একজন পিয়নকে পতাকা ওড়াতে দেখা যায়।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া বলেন, সব অফিস মিলে এই ভবনে একটি পতাকা ওড়ানো হয়। আলাদা করে পতাকা ওড়ানোর কোনো নির্দেশনা নেই।উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক এ সময় বলেন, পতাকা আনা হয়েছে। এখনই লাগানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, 'সব সময় দিবসগুলোতে এখানে পতাকা ওড়ানো হয়। কিন্তু আজ কেন ওড়ানো হয়নি, তা বুঝতে পারছি না।'উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক ভূঁইয়া বলেন, 'পতাকা তো ওড়ানোর কথা। তারপরও খোঁজ নিয়ে জানাচ্ছি।'উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান খান শাওন বলেন, 'প্রতিটি ভবনে জাতীয় দিবসে পতাকা থাকবে। নিয়ম অনুযায়ী ওই ভবনেও একটি পতাকা থাকার কথা।'বীর মুক্তিযোদ্ধা নায়েক (অব.) এ কে এম শামসুল হক বলেন, এই দিনে এমন অবহেলা মেনে নেওয়া খুবই কষ্টদায়ক।উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বিষয়টি সম্পর্কে অবগত জানিয়ে বলেন, 'বিষয়টি শুনেছি। জাতীয় পতাকা যাতে ওড়ানো হয়, সে ব্যাপারে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল।'
6
ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে গত সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে মোট ১৮টি পদের মধ্যে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকি পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম সিদ্দিকী। তিনি এর আগে পাঁচ বার সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহাবুবুল ইসলাম পিকুল।সহসভাপতি পদে বিজয়ী তিনজন হলেন, শেখ ফয়েজ আহম্মেদ, সঞ্জিব দাস ও সাজ্জাদ হোসেন রনি।সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শেখ মফিজুর রহমান শিপন। অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শেখ মনির হোসেন।এ ছাড়া দপ্তর সম্পাদক পদে আসাদুল হক (আসাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে মুইজ্জুর রহমান রবি ও ক্রীড়া সম্পাদক পদে মনির কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ছয়জন হলেন, এস এম মাসুদুর রহমান তরুণ, সিরাজুল ইসলাম, এস এম জাহিদ, হাসানুজ্জামান, রুহুল আমীন ও নুরুল ইসলাম আনজু।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রেজাউল করিম ও শেখ সাইফুল ইসলাম।
6
পাকিস্তান জেএফ-১৭ বিমান দিয়ে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতীয় বিমান ভূপাতিত করতে মার্কিন নির্মিত জেএফ-১৭ ব্যবহার করেনি পাকিস্তান। মার্কিন নিউজ চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে। সিএনএনের বরাত দিয়ে পাকিস্তানি দৈনিকগুলো সোমবার এ খবরে দিয়েছে। চীনা নকশায় এবং পাকিস্তান-চীন যৌথ ভাবে জেএফ-১৭ বিমান তৈরি করেছে। এর আগে মিগ-২১কে ভূপাতিত করতে পাকিস্তান এফ-১৬ জঙ্গি বিমান ব্যবহার করেছে বলে খবর প্রচারিত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাবেক সোভিয়েত আমলে তৈরি মিগ-২১ যুদ্ধ বিমান ১৯৬০এর দশক থেকে ব্যবহার করছে ভারত। বর্তমানে ভারতের প্রায় ২০০ মিগ রয়েছে এবং একে ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। অস্ট্রেলিয়ার অ্যাকশন অবস্থিত এশিয়া-প্যাসিফিক কলেজ অব ডিপ্লোম্যাসির ভিজিটিং ফেলো সিএনএনের সঙ্গে মিগ-২১ নিয়ে কথাও বলেছেন। তিনি বলেন, অব্যাহত দুর্ঘটনার মুখোমুখি হওয়ার কারণে ভারতীয় বিমান বাহিনীর বৈমানিকরা মিগ-২১কে উড়ন্ত কফিন হিসিবে অভিহিত করে থাকেন।সূত্র: পার্সটুডে বিডি প্রতিদিন/০৪ মার্চ ২০১৯/আরাফাত
3
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী হাজী সেলিমের সংসদ সদস্যপদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী সাঈদ আহমেদ রাজা।এর আগে দুদকের মামলায় হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয় ৯ ফেব্রুয়ারি। রায় প্রকাশের পর এক মাসের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। রায় বহাল থাকায় হাজী সেলিম সংসদ সদস্যপদ হারাবেন বলে সাংবাদিকদের জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।তাঁর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গতকাল বৃহস্পতিবার হাজী সেলিমের আইনজীবী রাজা আজকের পত্রিকাকে বলেন, 'আমরা আপিল বিভাগে আবেদন করব। সেখানেই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তার আগেই সংসদ সদস্য পদ চলে যাবে, এমনটি বলার সুযোগ নেই। বিষয়টি নিয়ে দুদকের আইনজীবী বিভ্রান্তি ছড়াচ্ছেন।'আইনজীবী রাজা আরও জানান, বিচারিক আদালতে এখনো রায়ের নথি পৌঁছায়নি। নথি পৌঁছানোর পর আগামী মার্চের ২-৩ তারিখের মধ্যে হাজী সেলিম আত্মসমর্পণ করে আপিল বিভাগে জামিন চাইবেন।
6
কম খরচে বেশি লাভবান হওয়ায় লক্ষ্মীপুরে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ। যদিও কয়েক বছর আগেও বাংলাদেশে মাল্টা ছিল একটি বিদেশি ফল। কিছু পাহাড়ি এলাকায় অল্প পরিমাণে মাল্টা চাষ হলেও বেশির ভাগই আসত বিদেশ থেকে। তবে দিন বদলে গেছে। আমদানির পাশাপাশি এখন দেশেই উৎপাদিত হচ্ছে উন্নত প্রজাতির মাল্টা। আর মাল্টা চাষে বিপ্লব ঘটিয়েছেন লক্ষ্মীপুরে চররুহিতা এলাকার ফলচাষি আজম উদ্দিন। তাঁর পাশাপাশি মাল্টা চাষ করে স্বাবলম্বী হয়েছেন আরও অনেকে। চাষিদের মাল্টা চাষের জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। খরচ কম হওয়ায় দিনদিন মাল্টা চাষের দিকে ঝুঁকছেন চাষিরা।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাত্র কয়েক বছর আগে বিদেশ থেকে এসে লক্ষ্মীপুরের চররুহিতা এলাকায় অল্প কিছু জমি লিজ নিয়ে মাল্টার চাষ শুরু করেন আজম উদ্দিন। এরপর মাল্টা চাষ লাভবান হওয়ায় এখন ৯ একর জমিতে মাল্টা চাষ করছেন তিনি। পেয়েছে সারা দেশে পরিচিতি। বিদেশি এই ফলের দেশীয় চাহিদা মেটাতে অতীতে আমদানির ওপর নির্ভর করতে হতো। কিন্তু কয়েক বছরের মধ্যে এই জেলায় উৎপাদিত মাল্টা এখন রাজধানীসহ বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করছে। দোকানে বিদেশি ফলের সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত এই ফলও বিক্রি হচ্ছে। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে প্রথম বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করেন আজম উদ্দিন।২০১৬ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামে ৯ একর জমিতে গড়ে তোলেন মাল্টার বাগান। বারি মাল্টা-১ জাতের চারা দিয়ে চাষ শুরু করেন। বর্তমানে বাগানে রয়েছে ১ হাজারের বেশি মাল্টাগাছ। বারি মাল্টা-১ ছাড়াও তাঁর বাগানে রয়েছে বিভিন্ন জাতের মাল্টা। আর প্রতি কেজি মাল্টা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা। এ বিষয়ে চাষিরা বলেন, আজম উদ্দিনের বাগানের গাছে গাছে ঝুলে রয়েছে রসালো মাল্টা, যা দেখতেই অনেক মানুষ ভিড় জমাচ্ছেন প্রতিদিন। আগে দেশের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু মাল্টা চাষ হলেও তা দেশে ব্যাপকতা পায়নি। এবার দেশের মাল্টাই বাজারে রাজত্ব করবে।মাল্টা চাষি আজম উদ্দিন বলেন, তাজা, বিষমুক্ত ও সুমিষ্ট লেবুজাতীয় এই ফল বিদেশ থেকে আনা মাল্টার সঙ্গে বেশ পাল্লা দিয়েই বিক্রি হচ্ছে। ক্রেতা-দোকানির কাছে আমদানি করা হলদে রঙের চেয়ে এ জেলার সবুজ মাল্টার কদর বেশি। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে এই ফল রপ্তানি করা হয়। ভালো দাম পাওয়ায় এবং অন্য ফসলের চেয়ে মাল্টা চাষে খরচ কম হওয়ায় দিনদিন এইি ফল চাষে ঝুঁকছেন এখানকার চাষিরা। দিনরাত ১৫-২০ জন শ্রমিক বাগান পরিচর্যার কাজ করছেন। পাশাপাশি নতুন করে তৈরি হচ্ছে কর্মসংস্থান। যদি প্রতিটি এলাকায় মাল্টা চাষ করা যায়, তাহলে আরও অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে।লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জাকির হোসেন বলে, চাষিদের মাল্টা চাষের জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। খরচ কম হওয়ায় দিনদিন মাল্টা চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। এখানকার মাল্টা জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিভিন্ন স্থানে। অন্য ফসলের চেয়ে মাল্টা চাষের জন্য চাষিদের কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়।
6