text
stringlengths
1
58.1k
label
int64
0
12
রংপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদুন্নবী জুয়েল টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের ভুয়াপুরে বঙ্গবন্ধু সেতুর পুর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে। এদুর্ঘটনায়চালকসহ দুইজন আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসে...
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। ভয় হতো, এই বুঝি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে, বাড়িঘরে হামলা হলো। তারা আবার নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে। শুক্রবার ওবায়দুল কাদের সকালে ...
6
বাঁহাতে ব্যান্ডেজ নিয়েই বোলিংয়ে নেমে পড়েন আমিনুল ইসলাম বিপ্লব। শুক্রবার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দুই নেট মিলিয়ে প্রায় ঘণ্টাখানেক বোলিং করেন। তবে বল ধরার সময় দুই হাত ব্যবহার করতে পারছিলেন না বলে অস্বস্তিটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। হাতের এই অবস্থা নিয়ে আজ তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম। ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায়...
12
২০২১ সালে ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ১৮২ জন। এদের মধ্যে ৪৪ জন কট্টর জঙ্গি। ১০০টি সন্ত্রাসবিরোধী অভিযান থেকে এই সাফল্য এসেছে বলে জানিয়েছে অঞ্চলটির ডিরেক্টর জেনারেল অর পুলিশ দিলবাগ সিং।কাশ্মীরের শ্রীনগরে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জৈশ-ই-মোহাম্মদের এক...
6
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে আজ বুধবার দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। আজ সকালে তাঁর শ্বাসকষ্ট প্রবল হওয়ায় নিয়ে আসা হয় হাসপাতালে। রাখা হয়েছে আইসিইউ বা নিবিড় পরিচর্যাকেন্দ্রে। তাঁকে দেখছেন চিকিৎসক সপ্তর্ষি...
3
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় শহরের পোস্ট অফিস রোড থেকে পিরোজপুর ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুমের নেতৃত্বে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে...
6
আগামী অর্থবছরের বাজেটে ব্যাংক খাতে আড়াই শতাংশ করপোরেট কর কমানোর প্রস্তাব করা হয়েছে। যেসব ব্যাংক ঋণের সুদহার কমাবে না তারা এ কর সুবিধা পাবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার এমসিসিআই ও পিআরআই আয়োজিত বাজেটের ওপর পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন...
0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুর গিয়েছেন।সোমবার দিবাগত রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসে ঢাকা ছাড়েন তিনি। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবি। তিনি বলেন, চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন মওদুদ আহমদ। তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হ...
6
কাতারে আয়োজিত আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যাশা। আগামী ২১-২৩ মার্চ পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। যুদ্ধজাহাজ প্রত্যাশা গতকাল শনিবার চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত ...
6
বাগেরহাটের মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ গ্রেফতারচারজন শিকারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে বিচারক তাদের বাগেরহাট কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবাররাত সাড়ে ১১টার দিকে মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস পাচারকালে তাদের গ্রেফতারকরে পুলিশ। মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহ...
6
দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর খবর না পাওয়া গেলেও আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে ৩০১ জন ডেঙ্গু রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে। নতুন রোগীর মধ্যে ২৫৩ জনকে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪৮ জন ঢাকার ব...
6
মার্কস দৃষ্টি সপ্তম জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী ও সম্মাননা অনুষ্ঠান গত শুক্রবার রাতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 'যুক্তি আছে বচনে, যুক্তি আছে বিশ্বাসে, নতুন স্বপ্নের উল্লাসে, দৃষ্টি এখন ত্রিশে' স্লোগানে ৩০ বছর পূর্তিতে দৃষ্টি চট্টগ্রাম এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে 'স্বাধীনতার ৫০ বছরেও চট্টগ্রামকে আধুনিক ব...
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ব্যান্ড সংগীতকে আইয়ুব বাচ্চু এক অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন। তার এই সময়ে চলে যাওয়া অকাল ও আকস্মিক। সর্বসাধারণের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হয় কেন্দ্রী...
9
শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) এ রিট করার কথা জানিয়েছেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, নৌ মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব, রেলপথ মন...
6
কাবুল বিমানবন্দরে বাইরে বোমা বিস্ফোরণের সময় যে ১৫ জন বাংলাদেশি সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই ভালো আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তাদের মধ্যে ১২ জন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে নিরাপদে পৌছেছে। ১৬০ জন আফগান ছাত্রী যারা বাংলাদেশে পড়াশোনা করে, তারাও সেখানে পৌছেছে। আজ রাতেই তাদেরকে চা...
6
চুলের নিয়মিত সমস্যাগুলো থেকে রেহাই দেয় বাড়তি যত্ন। চুলের বাড়তি যত্নে আয়ুর্বেদিক উপায় এখন পর্যন্ত প্রশংসিত। এ ক্ষেত্রে ফল-ফুল বেশ কার্যকর। সুঘ্রাণ আর স্বাদের পাশাপাশি নানা ধরনের ফুল ও ফল চুলকে করতে পারে প্রাণবন্ত আর মজবুত। এখন চুলের যত্নে ফুল বলতে জবা আর বেলি সহজলভ্য। ফলের মধ্যে আমলকী, হরীতকী, বহেড়া, শিকাকাই, রিঠা ও লেব...
4
সংবিধানের আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠন করতে আহ্বান জানিয়েছেন ৫৩ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদারের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।বিবৃতিতে বলা হয়, সঠিক ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠনের লক্ষ্যে সরকারের নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় একটি আই...
6
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিবস্ত্র করে নির্যাতনের শিকার নারীএকলাশপুর ইউনিয়নেরদেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মঙ্গলবার রাতে ওই নারী দেলোয়ার ও তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আবুল কালামের বিরুদ্ধেধর্ষণের অভিযোগ এনেবেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিয...
6
করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে জীবন ও জীবিকা নিয়ে সবাই গভীরভাবে উদ্বিগ্ন। দেশের চার কোটি শিক্ষার্থীর জন্য শিক্ষার মধ্যে থাকাই তাদের জীবন ও জীবিকা। প্রায় ১৫ মাস ধরে তাদের স্বাভাবিক জীবন হারিয়ে গেছে। তা ফিরিয়ে দেওয়া যায় কিছু যথার্থ পদক্ষেপ নিয়ে। নতুন অর্থবছরের বাজেটে এ জন্য উপযুক্ত বরাদ্দ রাখতে হবে। গণসাক্ষরতা অভিযান আয়োজ...
8
নোয়াখালীর সোনাইমুড়ির বজরা গ্রামে টিভি দেখতে গিয়ে চাচাতো ভাইয়ের হাতে ধর্ষণের স্বীকার হয়েছে শাকিবপুর মাজিনা বেগম মাদ্রাসার ছাত্রী (১১)। সে সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বজরা গ্রামের রজন আলী মুন্সী বাড়ির রিকশা চালক আহছান উল্লাহ্'র মেয়ে। আজ রোববার দুপরে গুরুতর অবস্থায় শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ...
6
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, তারা করোনার টিকার বিষয়ে ফাইজার ও বায়োএনটেকের কাছ থেকে তথ্য পেয়েছে। এ টিকা জরুরি ব্যবহারে সম্ভাব্য তালিকাভুক্তির জন্য তারা প্রাপ্ত তথ্য পর্যালোচনা করছে। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। গতকাল যুক্তরাজ্য ফাইজার ...
3
নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিসিবি একাডেমি কাপ (বিভাগীয় পর্যায়) ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা, নড়াইলের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব...
6
ময়মনসিংহে হঠাৎ করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত একজন এবং করোনার উপসর্গ নিয়ে আটজন মারা যান।মৃতদের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার তিনজন এবং টাঙ্গাইলের একজন রয়েছেন। করোনায় আক্রান্...
6
নদী আর সবুজের সঙ্গে বাংলার মানুষের মিতালি বহুকাল আগে থেকেই। নদীতীরে এখনো রয়েছে কত বাজার। গড়ে উঠেছে একেকটা গ্রাম। আর সবুজের ছোঁয়া নেই এমন গ্রাম তো খুঁজে পাওয়াই যায় না। নদী আর সবুজের মেলায় কবিমন খুঁজে পায় তীরে বসে কয়েক ছত্র লেখার আবহ। আকাশের নীল এসে মিশে কচুরিপানা ফুলের বাহারে।তবে হুবহু এমন দৃশ্য পাওয়া না গেলেও ব্যতিক্রম...
6
জল-জেলে-জাল, হাওর-নদী-খাল, এই শব্দগুলোর মধ্যে সুগভীর স্বজনতা আছে। শব্দের অর্থের বিচারে না হলেও ভাবের পরম্পরায় এরা আত্মীয় এবং সগোত্র। এই শব্দ এবং দৃশ্যগুলো কানের পর্দা বা চোখের রেটিনায় তরঙ্গ তুললেই মনে পড়বে মানিকের 'পদ্মা নদীর মাঝি'র কথা, অদ্বৈতর 'তিতাস একটি নদীর নাম'-এর কথা এবং হরিশংকর জলদাসের 'কৈবর্তকথা', 'জলদাসীর গল্...
8
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি এক্স-রে মেশিন আছে। দুটি মেশিনই সচল। অবশ্য একটি বাক্সবন্দী। কিন্তু প্রায় সাড়ে চার বছর ধরে হাসপাতালে এক্স-রে হয় না। কারণ রেডিওগ্রাফার না থাকায় মেশিন দুটি ব্যবহার করা যাচ্ছে না। ফলে রোগীদের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে (ক্লিনিক) থেকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে এক্স-রে কর...
6
দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে রোববার রাতে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. সামসুল আযম নির্বাচন স্থগিত ঘোষণা করে প্রার্থীদের চিঠি দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান ঋণখেলাপি-এমন অভিযোগে ৫ জানুয়ারি তাঁর প্রার্থিতা বা...
6
বরগুনার পাথরঘাটা পৌরসভার ৩০ জানুয়ারির নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন। শনিবার নির্বাচনী কর্মী সভায় দেয়া তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। পাথরঘাটা পৌরসভার বর্তমান মেয়র ও আসন্ন নির্...
6
নীলফামারীর ডোমারে অধিকাংশ সবজির দাম বেড়ে গেছে। কিছু সবজির দাম গত ১৫ দিনে দ্বিগুণ হয়েছে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়েই হতাশা প্রকাশ করেন। ক্রেতারা বলছেন, কাঁচাবাজারে আকাশচুম্বী সবজির দাম।ডোমার কাঁচাবাজার সবজির দোকানদার আব্দুল খালেক বলেন, অধিকাংশ সবজির দাম বেড়ে গেছে। ১৫ দিন আগে আলুর কেজি ছিল ৮ টাকা, সেই আলু এখন ১২ টাকা কেজি ...
6
উয়েফার অধীনে ইউরোপীয় প্রতিযোগিতায় কখনোই চেলসির বিপক্ষে জয়ের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ। এমনকি গত মৌসুমেও দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পথে সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্টদের মাড়িয়ে গিয়েছিল ব্লুজরা। এবার অবশ্য লস ব্ল্যাংকোসরা প্রতিশোধের সুযোগ পেয়ে গেল বেশ আগেই। গতবারের মতো শেষ চারে না, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই য...
12
বাড়ির সবচেয়ে ছোট্ট যে মানুষ, তার ঈদের পোশাক কিনুন সবার আগে। তার খুশিতেই তো অন্যদের আনন্দ। শিশুদের ঈদ মানেই নতুন পোশাক, নতুন জুতা। বড়রা রান্নাবান্না আর অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকলেও, ঈদের আসল আনন্দ বাড়ির ছোটদেরই।ফ্যাশন হাউসগুলো শিশুদের পোশাকের বৈচিত্র্যময় সম্ভার নিয়ে এরই মধ্যে তৈরি। ঈদ বাজারের অন্য দোকানগুলোতেও চলে এসেছে...
4
ভারত ও পাকিস্তান, প্রতিবেশী দুই দেশ। কিন্তু দেশ দুটির মধ্যে ভাব-ভালোবাসা বলতে কিছু নেই বললেই চলে। সীমান্ত ভাগাভাগি করছে তারা, তবে সেই সীমান্তে শান্তি বিরাজ করে না। সব সময়ই লেগে থাকে ঝামেলা। কখনো কখনো সেই ঝামেলা রূপ নেয় দাঙ্গা-হাঙ্গামায়ও। দুই দেশের সম্পর্ক এমন যে বহুদিন ধরে তারা কোনো দ্বিপক্ষীয় খেলাধুলায়ও অংশ নেয় না! ভ...
12
দেশের বিভিন্ন সড়কে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে, সিলেটে পর্যাপ্ত গণপরিবহন চালুর দাবিতে এবং শিক্ষার্থীদের চলমান হাফ পাসের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। গত বৃহস্পতিবার নগরের চৌহাট্টা পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়...
6
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মঙ্গলবার এক্সিম ব্যাংক ৩০তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া...
12
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে পরাজিত হলেও আবার ভোটে অংশ নিতে চান ভিক্ষুক নাসিদা বেগম। যদিও এবারের ভোটে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু মনোবল হারাননি তিনি। শেষ বয়সে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখেন নাসিদা।জনপ্রতিনিধি হয়ে জনসেবা করার জন্য আগামী নির্বাচনেও ...
6
বাণিজ্যিক সিনেমার আলোচিত পরিচালক মালেক আফসারী নতুন একটি ছবির ঘোষণা দিয়েছেন। টেনশন নামে ছবিটির শুটিং ঈদের পর শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। হ্যাকার নামেও একটি ছবির পরিকল্পনা করেছিলেন আফসারী। গত বছর পাসওয়ার্ড হিট হওয়ার পর এ ছবি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। লক্ষ করে দেখুন, পরিচালকের প্রতিটি ছবির নাম ইংরেজি। আফসারী একা নন, ই...
2
রাশিয়ার আসলান কারাৎসেভের অসাধারণ পথচলা থামিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন র্যাং কিংয়ের শীর্ষ খেলোয়াড় নোভাক জোকোভিচ। বৃহস্পতিবার মেলবোর্নে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন টেনিসের উন্মুক্ত যুগে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামে অভিষেকেই সেমি-ফাইনালে ওঠা কারাৎসেভ। তবে তা প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়নক...
12
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, 'আমাদেরকে সত্যিকারভাবে দেশের মালিক হতে হবে। সত্যিকারভাবে দেশের মালিকদের মাথা কেউ কিনতে পারে না। কাউকে কায়দা করে বাগে নিলেও ধরে রাখতে পারে না। আমাদের মাথা কেনার মতো টাকা কারও নেই।বাঙালির মাথা কেউ কিনতে পারে না।' শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত জাতীয় স...
6
বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭-এর অর্থমন্ত্রীদের বৈঠকে বহুজাতিক কোম্পানিগুলোর ওপর কর আরোপ নিয়ে একটি ঐতিহাসিক মতৈক্য হয়েছে। এখন থেকে এসব কোম্পানিকে ন্যূনতম ১৫ শতাংশ করপোরেট কর দিতে হবে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। আজ শনিবার লন্ডনে জি-৭-এর অর্থমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর ফলে টেক জায়ান্ট আমা...
3
করোনাভাইরাস মহামারীর সময়ে দুই মাসে ১২ লাখেরও বেশি নাগরিক অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা নিয়েছেন বলে জানিয়েছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কমিউনিকেশন ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান। তিনি বলেন, ঘরে বসে অনলাইনে আবেদন করে ডাউনলোডের মাধ্যমে এনআইডি নিতে পেরেছেন তারা। পরিস্থিতি স্বাভাবিকের পর স্মার...
6
তামিম ইকবালের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছর পর বিদেশের মাটিতে কাউকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়লেন টাইগাররা। সর্বশেষ ২০০৯ সালে বিদেশের মাটিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিন ম্যাচের প্রতিটি জিতে নেয় টাইগাররা। এর আগ...
12
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফলো-আপ চিকিৎসার জন্য বৃহষ্পতিবার সিঙ্গাপুর যাচ্ছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তার বাইপাস সার্জারি পরবর্তি স্বাস্থ্য পরীক্ষা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য কর্মকর্তা আবু নাছের বাসসকে এ কথা জানিয়ে বলেন, আগা...
9
করোনার বিস্তার ঠেকাতে বিভিন্ন ধাপে লকডাউন বা কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। এই সময়গুলোয় বন্ধ ছিল তাঁত। লকডাউনে যেসব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁতশিল্প তার মধ্যে অন্যতম। শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিধিনিষেধ চলাকালে সিরাজগঞ্জে তাঁত মালিক ও শ্রমিকরা দৈনিক প্রায় ২১ কোটি টাকার ক্ষতি শিকার হয়েছেন।কোরবানির ঈদের পর ২৩ জুলাই থেকে...
0
ভোজ্যতেল ছাড়া পাইকারি বাজারে ছোলা, মটর, মসুর ও চিনির দাম কমেছে। খুচরা বাজারে সেভাবে প্রভাব না পড়ায় সুফল পাচ্ছেন না ক্রেতারা। পাইকারি বাজার খাতুনগঞ্জে এক সপ্তাহে ছোলার দাম কমেছে কেজিতে চার টাকা। বৃহস্পতিবার প্রতি কেজি ভালো মানের ছোলার সর্বোচ্চ দাম ছিল ৬৩ টাকা। কিন্তু পাইকারি বাজারে পড়তি দামের আঁচ খুচরা বাজারে এখনো পুরোপ...
0
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, 'যাঁরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজ, কমিশনভোগীদের পৃষ্ঠপোষকতার করতে পারেন, তাঁদের উপাচার্য বানানো হচ্ছে। উপাচার্য তখন নিজ দায়িত্বে অনুগত শিক্ষকবাহিনী তৈরি করেন। এই মহাপরিকল্পনার অংশ যে, বিশ্ববিদ্যালয়গুলো হবে রোবট উৎপাদনের কেন্দ্র। তা...
6
দেশের অডিও জগতে একসময় দারুণ জনপ্রিয় ছিলেন তৌসিফ আহমেদ। অ্যালবামের যুগে তার অনেকগুলো অ্যালবাম হয়েছিল সফল। তৌসিফের মিষ্টি সুরের গান ছড়িয়ে গিয়েছিল দেশের আনাচে-কানাচে। এখন আর আগের মতো নিয়মিত গান করেন না। তবে মাঝেমধ্যে নিজের অস্তিত্বের জানান দিতে ভুল করেন না এই শিল্পী। পুরনো আবহে তৌসিফ নিয়ে এসেছেন নতুন একটি গান। এর শিরোনাম ...
2
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বি-পাক্ষিক সিরিজ অনুষ্ঠিত না হওয়ায় বর্তমানে কেবল ক্রিকেটের বিশ্বমঞ্চেই পরস্পরের মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাকিস্তানের এমন দুর্দান্ত জয়ে দলকে প্রশংস...
12
দেড় মাসের ব্যবধানে উড়োজাহাজের টিকিটের দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন প্রায় ২০ হাজার প্রবাসী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেসরকারি একটি পরিচ্ছন্নতাকারী প্রতিষ্ঠানে কাজ করেন সিলেটের বালাগঞ্জ এলাকার বাসিন্দা শিপলু উদ্দিন। শিপলু গত নভেম্বরের প্রথম দিকে ৫৫ হাজার টাকার বিমানভাড়ায় দেশে এসেছিলেন। দেড় মাসের বেশি সময় দেশে থাকা...
6
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের শুরেশ্বর দরবারে ঈদ উদযাপন করছে তাদের ভক্তরা। তবে কোন পশু কোরবানি দেওয়া হয়নি। ঈদ জামাতের শেষে কোরবানির কোন আয়োজন ছিল না। দরবারের শুরু থেকে এ প্রথা প্রচলিত রয়েছে বলে জানিয়েছেন ভক্তরা। সকালে এ দরবারে দুই পীরের মুরিদরা আলাদা আলাদা দুটি জামাতের বিভক্ত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন। দেশের বি...
6
ডুমুরিয়ায় ফুল কপির বাম্পার ফলন হওয়ায় বেশ খুশি কৃষকরা। চলতি মৌসুমে ফুলকপির ভালো ফলন হয়েছে। অল্প খরচে লাভ বেশি হওয়ায় ফুলকপি চাষ করে হাসি ফুটেছে কৃষকের মুখে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় দিন দিন এ অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে ফুলকপি চাষ। অনুকূল আবহাওয়া, সময়মত বীজ বপন ও সুষম সার ব্যবহারে এবার কফির ফলনও হয়েছে ভালো। এতে লাভের ...
6
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বর-পরবর্তী শারীরিক দুর্বলতার কারণে স্থানীয় সময় গতকাল বুধবার হাসপাতালে নেওয়া হয় তাঁকে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এসব তথ্...
3
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউপি সদস্যের উপস্থিতিতে জমিতে খড়-কুটা রাখা নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরির আঘাতে আব্দুল মান্নান মুজাহিদী (৬০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিন জন। আহতরা হলেন- শাকিল (৩৭), শহিদুল (২৭), আজাহার (৭০)। নিহত মান্নান মুজাহিদী দেউলী গ্রামের মৃত রফেজ হাওলাদারের ছেলে ও পশ্চিম সুবিদখ...
6
ইতালির রোমের ব্যামবিনো গেসু হাসপাতাল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ছবি প্রকাশ করেছে। মানচিত্রের মতো দেখতে একটি ত্রি-মাত্রিক ছবি প্রকাশ করেছে তারা। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত ছবিটির সঙ্গে করোনার ডেল্টা ধরনের তুলনা করা হয়েছে। সেখানে যায়, ডেল্টার তুলনায় ওমিক্রনে অনেক অভিযোজন (মিউটেশন) হয়। তবে গবেষকরা জ...
4
সম্প্রতি হামাসের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম। এরপর থেকে ইসরায়েলের মিসাইল ডোম সিস্টেম নিয়ে আলোচনা কম হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এই সিস্টেমের জন্য এবার ১০০ কোটি ডলার দেবে ইসরায়েলকে। এ বিষয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভে বিল পাস হয়েছে। এবার তা সেনেটে পাস হবে। হাউসে প্রথমে...
3
অ্যাটর্নি জেনারেল বিএনপিকে দমন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, 'অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হয়েও তাঁর সকল শক্তি দিয়ে বিএনপিকে দমন করার প্রচেষ্টা করছেন।' আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ...
9
উখিয়ার কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পের সামনে সড়কের ওপর রোহিঙ্গা শিশুদের বেশ জটলা। কোনো গাড়ি অথবা পথচারীর দেখা পেলেই হুমড়ি খেয়ে পড়ছে এসব শিশু। তারা হাত বাড়িয়ে ধরছে ত্রাণের আশায়। এই দৃশ্য গতকাল বুধবার সকাল ১০টার দিকের। ভিড়ের এক পাশে দেখা গেল ১ বছরের শিশু নাছিরকে। ৭ বছরের বোন আছমার কোলে চড়ে রাস্তায় নেমেছে সে। প্রতিবেদককে কা...
6
সারাদেশে হয়ে গেল প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উৎসব।প্রতিবারের মতো এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে এ উৎসবের আয়োজন করা হয়।দেখে নেওয়া যাক সারাদেশ বই বিতরণ উৎসবের কিছু ছবি-
6
চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে আপন দুই ছেলের বিরুদ্ধে তাঁদের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ধারালো দা দিয়ে ওই দুই ছেলে বাবা মো. শাহা আলমকে (৪৮) কুপিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অভিযুক্ত দুই ছেলে হলেন-মো. জাহেদুল ইসলাম ও...
6
টানা তিন দিনের ছুটি পেয়ে অনেকেই রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে ছুটছেন। এতে আজ বৃহস্পতিবার সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রী ও যানবাহনের চাপ পড়েছে। দীর্ঘ সারিতে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও মালবাহী বিভিন্ন যানবাহন। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট প...
6
অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার করে ঢাকার উত্তরায় প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৩ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর...
6
'শুরু তো হলো, চলবে কদিন? ''আরও আগেই তো শুরু হওয়ার দরকার ছিল। আসল অপরাধীরা ধরা পড়বে তো?''অভিযান কি শুধু রাজধানীতেই সীমাবদ্ধ থাকবে, না মাঠেও চলবে?' সাম্প্রতিক সময়ে চলা দলের 'দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান' নিয়ে মাঠ পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের এমন নানা প্রশ্ন। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরিচালিত এই অভিযান নিয়...
9
ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে আদর্শ সদর উপজেলার আলেখারচরের দুটি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয়।অভিযানে ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম নেতৃত্ব দেন। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য মেসার্স আল তাজেজ হোটেলকে পাঁচ হাজার...
6
ঢাকা: করোনা ভাইরাস মোকাবিলায় সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।আজ বুধবার খুলনা সড়ক জোন বিআরটিসি, বিআরটিএ'র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।তিনি বলেছেন, করোনা আজকে আমাদের সকলের অভিন্ন ও অদৃশ্য শ...
6
ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে নিয়ম নীতির তোয়াক্কা না করে বন্ধকী সম্পত্তির অতি মূল্যায়ন দেখিয়ে নিজ পদের অবৈধ প্রভাব খাটিয়ে ৬৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দি ফার্মার্স ব্যাংক লিমিটেডের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতিস ওরফে বাবুল চিশতিসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দু...
0
নিউইয়র্কে জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন করে 'অমর একুশ' উদযাপনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক সিলমোহর' উন্মোচন করলো। গতকাল সোমবার সকাল ১০টা থেকে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস পোস্ট অফিসে (৭৮-০২, ৩৭ এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২) যারা চিঠি মেইল করছেন তা...
4
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা মতবিনিময় করলেন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে। রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এই মতবিনিময় অনুষ্ঠান শুরু হয়। জোটবদ্ধভাবে নির্বাচনের লক্ষ্যে গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর এবারই প্রথম এই জোটের নেতারা গণমাধ্যমের সম্পাদকদ...
6
বিদেশে অর্থ পাচারের ঘটনা তদন্ত করে গত পাঁচ অর্থবছরে ১ হাজার ২৪টি ঘটনার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর মধ্যে অর্ধেক ঘটনায় দেশের বাইরে অর্থ পাচারের প্রমাণ মিলেছে। অর্থ পাচারসংক্রান্ত আইনে দেশের মধ্যেও অর্থ পাচারের ঘটনা ঘটে। দেশে ও দেশের বাইরে অর্থ পাচারের ঘটনা তদন্তে দায়িত্বপ্রাপ্ত...
0
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ দ্বিতীয় ম্যাচ নিজদের মান বাঁচাতে মাঠে নামে বাংলাদেশ। এমনকি প্রথমে ব্যাট করে ২৭১ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে তামিম বাহিনী। কিন্তু অধিনায়ক টম লাথামের সেঞ্চুরি ও কনওয়ের হাফসেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ফলে তিন ওয়ানডে ম্যাচে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। ২৭২ রানে...
12
স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই করোনাকালে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলে। যারা টিকা নিয়েছেন তাদের প্রতিও অনুরোধ করব স্বাস্থ্যবিধি মেনে চলতে, তারাও সুস্থ থাকুক। আমাদের দেশের মানুষ এবং প্রবাসী যারা আছেন প্রত্যেকেরই মঙ্গল কামনা করি। মঙ্গলবার সংসদে জাতীয় পার্টি...
6
মাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন সিনহা। মানুষকে সারপ্রাইজ দিতে ভালবাসতো। কি করছো জানতে চাইলেই বলতো, বলার মতো কিছু হয়নি। সময় হলেই জানাবো। তবে জানতাম একটি ডকুমেন্টরী বানাচ্ছে সে। তা নিয়েই ব্যাস্ত ছিল। ডকুমেন্টরী তৈরি শেষে সারপ্রাইজ দিতে চেয়েছিল হয়তো। তবে এর মধ্যেই এ ঘটনা ঘটে গেলো। আইনানুগ প্রক্রিয়ার বিষয়ে সন্তুষ্ট। তবে আর ...
6
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ হওয়া বিএম ডিপোটি ২৪ একরের। এই ডিপোতে প্রায় ৪ হাজার ৩০০ কনটেইনার ছিল। এর মধ্যে ৩ হাজার কনটেইনার ছিল খালি। বিএম ডিপোর ম্যানেজার নাজমুল আকতার খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।নাজমুল আকতার বলেন, এসব কনটেইনারের মধ্যে ৪৫০টি আমদানি এবং ৮০০-এর মতো রপ্তানি কনটেইনার ছিল। মূলত পোশাক ও খাদ্...
6
জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। বর্তমান বাংলাদেশ অন্ধকার কাটিয়ে আলোর পথে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত পুরাতন বিমান বন্দরে (জাতীয় প্যারেড গ্রাউন্ড) মুজিব বর্ষ উদযাপনের ক্ষণগণনার উদ্...
6
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুৎ ও পানির সামান্য মূল্যবৃদ্ধি হয়েছে। এতে জনগণের ভোগান্তি হবে না। উৎপাদনের খরচ সমন্বয়ের জন্য এই মূল্য বৃদ্ধি করা হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবা...
6
দেশের বিদ্যালয়গুলোতে এ বছর ভর্তি পরীক্ষার বদলে লটারিতে ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউকে সামনে রেখে এছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না।অনেকে হয়তো বলতে পারেন, ভর্তি পরীক্ষায় মেধাবৃত্ত...
6
আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অর্ধেক ইউরোপ করোনাভাইরাসের অতি-সংক্রামক রূপ ওমিক্রনে আক্রান্ত হবে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুজ বলেছেন, ইউরোপের পশ্চিম থেকে পূর্ব দিকে ওমিক্রনের একটি ঢেউ বয়ে যাচ্ছে। সেটা ডেল্টা ভ্যারিয়েন্টকেও ছাড...
4
শেক্সপিয়ারের 'ম্যাকবেথ' সর্বকালের সেরা ট্র্যাজেডিগুলোর একটি। সেটাকেই নিজের প্রথম পরিচালনার বিষয় হিসেবে বেছে নিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। হইচই-এর ওয়ার্ল্ড ক্ল্যাসিক 'মন্দার' সিরিজ মুক্তি পেয়েছে ১৯ নভেম্বর, যেটি 'ম্যাকবেথ'-এর রূপান্তর।এখানে রাজপরিবারের জায়গায় স্থান পেয়েছে মৎস্যজীবী জনপদ। ডার্ক থ্রিলারধর্মী এই ওয়...
6
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করার আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেননিপুণ। জায়েদের রিটে জারি করা রুল যথাযথ করে বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিল...
2
দৈনিক আমাদের অর্থনীতির নির্বাহী সম্পাদক ও কলামিস্ট মাসুদা ভাট্টিকে 'চরিত্রহীন' বলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সম্পাদকসহ ৫৫ বিশিষ্ট সাংবাদিক। শনিবার এক বিবৃতিতে তারা বলেন, কেবল সাংবাদিকসুলভ প্রশ্ন করায় কাউকে এ রকম ক্ষিপ্ত হয়ে 'চরিত্রহীন' বলার এখতিয়ার কারও নেই। স্বাধীন সাংবাদিকতা ...
6
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার। ঘোষিত বীর মুক্তিযোদ্ধাদের প্রথম পর্যায়ের তালিকায় নাম রয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক আহমেদের। সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমান ও মুজিবনগর সরকারের মন্ত্রী হিসেবে মোশতাকের নাম রয়েছে। বৃহস...
6
সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ভূমিকা কী ছিল তা জানতে চাইছেন মার্কিন আইন প্রণেতারা। যুবরাজ বিন সালমানকে রক্ষার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও মার্কিন কংগ্রেসের দুই দলের সদস্যরাই এ দাবি জানিয়েছেন। শীর্ষ আইন প্রণেতা ও সিনেটে পররাষ্ট...
3
করোনার সংক্রমণ পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে চলমান বিশেষ লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এই ঘোষণা দেন। এরআগে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক হওয়ায় গত ২৪ মে জেলাব্যাপী সাত দিনের লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক। ওই...
6
সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) করোনা আক্রান্ত হয়েছেন বলে নিজে জানিয়েছেন তিনি। বর্তমানে জাতীয় সংসদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ...
4
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, '২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।' আজ শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ও...
9
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩০ নেতাকর্মীকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন আদালত। আমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। রবিবার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিডি-প্রতিদিন/ম...
6
হাতের উন্নত স্মার্টফোন আমাদের প্রতি মুহূর্তের কর্মকাণ্ডের সাক্ষী। এবার কুয়েতে অর্থ ও মানব পাচারের দায়ে গ্রেপ্তার বাংলাদেশি এমপি কাজী শহীদ পাপুলের অপকর্মের অনেক গোমরই ফাঁস করে দিয়েছে তার হাতের স্মার্টফোন। এই স্মার্টফোন থেকেই তার অপকর্মের কুয়েতি সহযোগীদের নামের তালিকা খুঁজে পেয়েছে অপরাধ তদন্ত সংস্থা। মঙ্গলবার এ খবর দিয়েছ...
6
বাগেরহাটের রামপালে আত্মসমর্পণ করা সুন্দরবনের সাবেক দস্যুদের পুর্নবাসন সহায়তা প্রদানের মাধ্যমে ''দস্যুমুক্ত সুন্দরবন দিবস''এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। সোমবার (১ নভেম্বর) সকাল ১১টায় রামপাল উপজেলা পরিষদ চত্বরে পুনর্বাসন সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কা...
6
বাংলাদেশ ও ডেনমার্ক নিজেদের মধ্যে জলবায়ু ও পরিবেশবান্ধব পরিবর্তনে অংশীদারত্ব শক্তিশালী করতে টেকসই ও পরিবেশবান্ধব ফ্রেমওয়ার্ক বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করেছে।বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং ডেনমার্কের পক্ষে দেশটির উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ফ্লেমিং মোলার মরটেনসেন সই করেন। ঢাকা সফররত ডেনমার্কের...
7
বগুড়ার ধুনট উপজেলায় দুই দিনব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। উদ্বোধন শেষে তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন।ধুনট পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অন...
6
বাংলাদেশের বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাত যেমন আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি-প্রক্রিয়াকরণ, নীল অর্থনীতি, পর্যটন ও হাইটেক পার্কের জন্য মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানান তিনি। বর্তমান বাসস্থান লোট নিউইয়র্ক প্যালেস থেকে ভাচ্যুয়ালি এই গোলটেবিল...
6
খেলার মাঠ রক্ষায় সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, 'ডিএনসিসির এলাকার মাঠগুলো অবৈধ দখল থেকে উদ্ধার করে ছেলে-মেয়েদের খেলার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। অনেকগুলো মাঠে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হবে। আমি চাই ছেলেদের সঙ্গে সঙ্গে আমাদের মেয়েরাও মাঠ...
6
ফল প্রকাশের সময় ভ্যানে যাত্রী টানছিল এবার এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কাওসার হোসেন আদর। ভ্যানচালক বাবা অসুস্থ থাকায় সংসারের দায়িত্ব তাকেই নিতে হয়েছে। যাত্রীকে গন্তব্যে নামিয়ে বিদ্যালয়ে গিয়ে জানতে পারে, সে জিপিএ-৫ পেয়েছে। আনন্দাশ্রু ঝরে দুচোখ দিয়ে। আশঙ্কার কালো মেঘও যেন ঘিরে ধরে তাকে-কীভাবে পৌঁছাবে সে চিকিৎসক হওয়ার লক্ষ্যে।ন...
6
বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি অবহেলা করতে না করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এখনো যথেষ্ট রয়েছে। আমরা সেই ঝুঁকিগুলো বাড়াতে চাই না। যদিও অনেকেই এটা পছন্দ করবে। কিন্তু পারমাণবিক যুদ্ধের বিপদটা গু...
3
সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, দেশটি নিজের অবস্থানের কথা বিবেচনা করে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে না। শুক্রবার সৌদি দৈনিক আরব নিউজে প্রকাশিত এক সাক্ষাতকারে এই কথা জানান তিনি। আদেল আল-জুবায়ের বলেন, ফিলিস্তিন প্রশ্নে সৌদি আরবের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং আরব শান্তি প্রক্রিয়া দেশটি...
3
সায়েন্স ফিকশন সিরিজ 'সারফেস' খ্যাত অভিনেতা এডি হাসেলকে রবিবার সকালে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি ডাকাতি করতে এসেই এই অভিনেতাকে গুলি করে দুষ্কৃতকারীরা। এমন নৃশংস মৃত্যুর খবরে গোটা হলিউড শোকার্ত। ৩০ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত ম্যানেজার। হাসেলের ম্যা...
2
রাত যত গভীর হয়, আরও সৌন্দর্য উজাড় করে দেয় হিজল। হালকা মিষ্টি গন্ধে মাতোয়ারা হয়ে ওঠে চারপাশ। জোনাকিরা নেচে বেড়ায় শাখা-পল্লবে। কালচে সবুজ ডাল-পাতার ফাঁকে অপলক নয়নে চেয়ে থাকে যেন। গোলাপি-লাল রঙের রেশমি কোমল ফুল সকালে ঝরে যায়। হাতে নিলে পাওয়া যায় কোমল রেশমি পরশ। গাছতলা দেখলে মনে হয় ফুলের বিছানা। মনোরম এ দৃশ্য দেখেই হয়তো কব...
6
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে নিঃশেষ করতে চায়। এটি সরকারের অশুভ পরিকল্পনারই ইঙ্গিত বহন করে। তিনি বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএসএমএমইউর চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডে তাঁর ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকদের না রাখার বিষয়টি বিদ্বেষপ্...
9
ক্ষমতা গ্রহণের পর সপ্তাহ পেরোনোর আগেই পদত্যাগে বাধ্য হয়েছেন পেরুর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো। পূর্বসূরী প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভে দুইজনের মৃত্যুর পর আইন প্রণেতাদের চাপের মুখে রবিবার তিনি পদ ছাড়েন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মেরিনোর পদত্যাগের পর পেরুর অসং...
3
ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর নজির মিয়া নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বোড়াই গ্রামের একটি পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।নজির মিয়া (৭০) হরিণাকুণ্ডু উপজেলার বাগছড়া গ্রামের বাসিন্দা ছিলেন।নিহতের ছেলে মিলন মিয়া বলেন, 'আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই ...
6
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে করোনার নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার সচিবালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভা শেষে তিনি এ কথা জানান...
9
রাঙামাটিতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীদের। দুই উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।জানা গেছে, সাবেক্ষং এবং ঘিলাছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের কোনো প্রার্থী ছিল না। বাকি আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছে নৌকার প্রার্থীরা। এর মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছ...
6