text
stringlengths
1
58.1k
label
int64
0
12
চাঁদপুরের মতলব দক্ষিণ থানাধীন মতলব দক্ষিণ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে ের্যাব-১১'র একটি দল। অভিযানে একাধিক "মোবাইল অ্যাপসের" মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনার হোতা বাদশা প্রধানের ছেলে আলমাস প্রধানকে (৩৯) গ্রেফতার করতে করা হয়। এ বিষয়ে আলমাসের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা হয়েছে। বিডি প্রতিদিন/কালাম
6
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ চলছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। তাদের সরাতে লাঠিপেটাও করা হয়। এতে দুই শিক্ষার্থী আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ২টার দিকও অবরোধ চলছিল। পুলিশ জানিয়েছ, যানজট এড়াতে শিক্ষার্থীদের সরে যেতে বলা হয়েছে। কুমিল্লা সেনানিবাস এলাকায় গত ২০ মার্চ রাতে নিজের বাসার কাছে খুন হন ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার আলী একটি মামলা করেছেন।
6
ভোট গ্রহণ শুরু হওয়ার দুই ঘণ্টা পরই কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় সবকটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। অভিযোগ উঠেছে রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে রাখার। আজ রোববার সকাল ১০টার দিকে ভোট গ্রহণ স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো: তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'গতকাল রাতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে ভোটের বাক্স ভর্তি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশে সকাল ১০টার দিকে ভোট স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।' এর আগে এই অভিযোগে প্রথমে পাঁচটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রেখে বাকি ৮৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। পরে ৮৯টি কেন্দ্রের সব কটিতে ভোট গ্রহণ বন্ধের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। একই সাথে ব্যালট পেপারে সিল মেরে ভোটের বাক্স ভর্তি করার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শফিকুল ইসলাম ও কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো: তাজুল ইসলাম। তৃতীয় পর্যায়ে দেশের ১১৭ উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ রোববার সাত বিভাগের ২৫ জেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ দুটিতে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রেখেছে। দেশের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের জোট এ নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, তৃতীয় পর্যায়ে সাত বিভাগের ২৫ জেলার ১১৭টি উপজেলায় ১ হাজার ৩৭৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জনএবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ জন। অন্যদিকে, এসব উপজেলায় মোট ভোটার ২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। কেন্দ্র সংখ্যা ১০ হাজার ১৮টি। তৃতীয় পর্যায়ের নির্বাচনে কয়েকটি উপজেলায় ইভিএম ব্যবহার করবে নির্বাচন কমিশন। ইসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপে ১২৭টি উপজেলার তফসিল ঘোষণা করা হলে এর মধ্যে ছয়টি উপজেলার সবপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হবে না। এছাড়া, এই পর্যায় থেকে কক্সবাজার সদর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং উচ্চ আদালতের নির্দেশনায় কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভোট স্থগিত রয়েছে।
6
শেষরাত ও ভোরে জরুরি প্রয়োজনে বেরিয়ে রাজধানীবাসী যেন ছিনতাইয়ের শিকার না হয়, সে জন্য সব থানাকে তৎপর থাকার পাশাপাশি টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার মাসিক অপরাধবিষয়ক সভায় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশ দেন। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া এই সভা চলে বেলা আড়াইটা পর্যন্ত। বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচনায় সম্প্রতি রাজধানীতে শেষরাত ও ভোরবেলা ঘটে যাওয়া কয়েকটি ছিনতাই ঘটনার প্রসঙ্গ টানেন শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সব থানা এলাকায় পুলিশকে তৎপর থাকার পাশাপাশি টহল বাড়াতে হবে; যাতে বিশেষ করে শেষরাত ও ভোরবেলায় মানুষ রাস্তায় বেরিয়ে ছিনতাই, ডাকাতি ও দস্যুতার শিকার না হয়। ভোরের ঢাকা নিরাপদ রাখতে পুলিশের অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি করতে হবে। ডিএমপি কমিশনার বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। বিভিন্ন অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। ঘটে যাওয়া অপরাধের বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী কর্মকৌশল সম্পর্কিত নির্দেশনাদানের পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের কর্মোদ্দীপনা বাড়াতে প্রতি মাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেন ডিএমপি কমিশনার।জানুয়ারি মাসের পর্যালোচনায় ঢাকা মহানগর পুলিশের ৮টি অপরাধ বিভাগের মধ্যে প্রথম হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মোহাম্মদপুর। আর ৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে মতিঝিল বিভাগ। ৮টি ট্রাফিক বিভাগের মধ্যে লালবাগ বিভাগ প্রথম হয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ডিএমপি কার্যালয়ে গঠিত মনিটরিং সেলে মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত কোনো অভিযোগ না পাওয়ায় রমনা, শাহবাগ, নিউমার্কেট, খিলগাঁও, কোতোয়ালি, ক্যান্টনমেন্ট, উত্তরা পূর্ব, বিমানবন্দর ও তুরাগ থানাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সেই সঙ্গে বিশেষ পুরস্কার দেওয়া হয় ডিএমপির এস্টেট, সদর দপ্তর ও প্রশাসন, ওয়েল ফেয়ার অ্যান্ড ফোর্স এবং লজিস্টিকস বিভাগকেও। অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ডিএমপির অপরাধ বিভাগের সব উপকমিশনার, সহকারী কমিশনার, গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপকমিশনার থেকে তদূর্ধ্ব কর্মকর্তা, ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
6
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীতে 'বিজয় শোভাযাত্রা' করেছে বিএনপি। আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা কাকরাইল মোড় হয়ে শান্তিনগর মোড় ঘুরে এসে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শোভাযাত্রায় বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী অংশগ্রহণ করেন। দেড় ঘণ্টার এই শোভাযাত্রার কারণে নয়াপল্টন ও এর আশপাশের সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। দুপুর ২টা থেকে শুরুর কথা থাকলেও নির্ধারিত সেই সময়ের আধ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোভাযাত্রা শেষে দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বৃহত্তর আন্দোলনের আহ্বান জানান তিনি।দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'আজ লাখো মানুষের এই মিছিল প্রমাণ করেছে, এই দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায়। তাঁকে অবিলম্বে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চায়। এটাই এই দেশের মানুষের দাবি। দেশের মানুষ আজ প্রমাণ করেছে, তারা গণতন্ত্র চায়। স্বৈরতন্ত্র চায় না। এই দেশের মানুষ কথা বলতে চায়।' 'স্বাধীনতা ও গণতন্ত্র সুসংহত করার জন্য আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও লড়াই করব'-এমন অঙ্গীকার ব্যক্ত করে বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, 'আজ বিজয় মিছিলের মধ্য দিয়ে আমাদের বিজয়ের যাত্রা শুরু হলো। এই যাত্রার মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে জনগণের সরকার ও গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করব। এই আমাদের শপথ।'এর আগে শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, 'আজকের এই র্যালি বাংলাদেশের জনগণের নতুন করে জেগে উঠবার র্যালি। এই র্যালি দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার র্যালি। আজকের এই র্যালির মধ্য দিয়ে আমরা সেই শুভ সূচনা করছি, যে সূচনার মধ্য দিয়ে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব, তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করতে পারব। সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব।'শোভাযাত্রায় বিএনপি নেতা-কর্মীদের ঢলপূর্বঘোষিত বিজয় শোভাযাত্রায় অংশ নিতে নির্ধারিত সময়ের অনেক আগেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির সব স্তরের নেতা-কর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। দুপুর ১টা না বাজতেই নয়াপল্টন ছাড়িয়ে নেতা-কর্মীদের ভিড় বিস্তৃত হয় আশপাশের এলাকায়। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত জনারণ্যে পরিণত হয়। ছোট-বড় বর্ণিল সব ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে যায় সমগ্র এলাকা। এসব ব্যানার-ফেস্টুনে শোভা পায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। নেতা-কর্মীদের বিশাল ভিড় থেকে ভেসে আসে নানা স্লোগান। স্লোগানে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সর্বাধিক উচ্চারিত হয়। ঢোলের বাদ্য ও গানের সুরের পাশাপাশি নানা স্লোগানে র্যালি শুরু হয়। নেতা-কর্মীদের মাথায় ছিল লাল-সবুজ ক্যাপ, হাতে ছিল জাতীয় পতাকা এবং বিএনপির দলীয় পতাকা। অনেকের পরনে ছিল কালো কাপড় এবং গলায় ছিল প্রতীকী শিকল। শুরুতে খালেদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বড়-বড় ছবি প্রদর্শন করা হয়। পিকআপভ্যানে শাহনাজ রহমত উল্লাহর গাওয়া বিএনপির দলীয় সংগীত 'প্রথম বাংলাদেশ আমার/শেষ বাংলাদেশ' গানটি বাজানো হয়। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সব পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা র্যালিতে অংশ নেন। দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া র্যালি শেষ হয় ৪টার একটু আগে।দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে র্যালিতে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, অ্যাডভোকেট আব্দুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।র্যালির কারণে সড়কের দুপাশ বন্ধ থাকায় পুরো এলাকায় যান চলাচল বন্ধ ছিল। যানবাহন না পেয়ে অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। তবে মিছিলের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ করে দেওয়া হয়েছিল। বিএনপির এ শোভাযাত্রা ঘিরে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
9
আবেগ-উন্মাদনা-ঐতিহ্য ছাপিয়ে ক্রিকেটে লেগেছে বাণিজ্যিকীকরণের ছোঁয়া। তবু ২২ গজে ব্যাট-বলের লড়াইটা 'ভদ্রলোকের খেলা' হিসেবে এখনো সমাদৃত। ক্রিকেটের সঙ্গে কেন এই শব্দযুগল ব্যবহার করা হয়, তা আরেকবার প্রমাণিত হলো।মাসকাটে সদ্যসমাপ্ত চার জাতির টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টের অন্য তিন দল স্বাগতিক ওমান, আয়ারল্যান্ড ও নেপাল।আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গতকাল নিয়মরক্ষার শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে নেপাল। লো স্কোরিং ম্যাচটি আইরিশরা জিতেছে ১৬ রানে।তবে সব ছাপিয়ে আলোচনায় নেপালের উইকেটরক্ষক আসিফ শেখের মানবিকতা। আইরিশ ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইনকে রানআউট করার সহজতম সুযোগ পেয়েও করেননি আসিফ।আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ১১৪ রানে ৮ উইকেটে হারিয়ে তখন ধুঁকছিল। ১৯তম ওভারে বোলিংয়ে আসেন নেপালের কমল সিং। সে সময় ননস্ট্রাইক প্রান্তে থাকা ম্যাকব্রাইন রান নিতে গিয়ে পিচের মাঝপথে পা পিছলে পড়ে যান।বোলার কমল সঙ্গে সঙ্গে বলটা তুলে নিয়ে আসিফকে ছুড়ে দেন। রানআউট করার জন্য বিস্তর সময় ছিল আসিফের হাতে। চাইলে অনায়াসে বেল তুলতে পারতেন। কিন্তু তেমনটা না করে ম্যাকব্রাইনকে রানটি নিতে দেন।অপ্রত্যাশিতভাবে 'জীবন' পাওয়ার পরের বলেই ছক্কা মারেন ম্যাকব্রাইন। আয়ারল্যান্ড শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১২৭ রান তুলতে সমর্থ হয়। জবাবে নেপাল গুটিয়ে যায় ১১১ রানে।টি-টোয়েন্টি সংস্করণে প্রতিটি রান, প্রতিটি বল যখন মহাগুরুত্বপূর্ণ, তখন প্রতিপক্ষকে আউট করার সুযোগ পেয়েও লুফে না নেওয়ার ঘটনা বিরল। আসিফের এই মানবিকতার সবাই ভূয়সী প্রশংসা করছেন। ধারাভাষ্যকারও ব্যাপারটিকে 'স্পিরিট অব ক্রিকেটের' (ক্রিকেটীয় মূল্যবোধ) নতুন দৃষ্টান্ত হিসেবে মূল্যায়ন করেছেন।নেপাল ম্যাচ হারলেও দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন আসিফ। মারেন একটি ছক্কা ও দুটি চার।বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও প্রতিবছর 'স্পিরিট অব ক্রিকেট'-এর স্বীকৃতি দিয়ে থাকে। এবার বিশেষ এই সম্মাননা পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।আবুধাবিতে গত ১০ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে রান প্রত্যাখ্যান করায় পুরস্কৃত করা হয়েছে ২৮ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডারকে।যেহেতু ক্রিকেটীয় মূল্যবোধের ক্ষেত্রে প্রতিপক্ষ, নিজ দল, আম্পায়ারদের ভূমিকা ও ক্রিকেটের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকাকে বিবেচনায় নেওয়া হয়, তাই আগামী বছর নিশ্চিতভাবেই 'স্পিরিট অব ক্রিকেট' পুরস্কারের দৌড়ে থাকবেন নেপালের আসিফ।
12
রাশিয়ার সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাাঁড়িয়েছে দেশটির খাদ্য সংকট। খাদ্য সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় স্থানীয় সুপারশপ গুলোতে পাওয়া যাচ্ছনা প্রয়োজনীয় সব সামগ্রী। যেসব খাদ্য এখনও পাওয়া যাচ্ছে, তা আবার চড়া মূল্যে। ক্রমশ বাড়ছে দাম। বিবিসির সাংবাদিক স্টিভ রোজেনবার্গের মস্কো ভ্রমণ করে তৈরি প্রতিবেদনে এ চিত্র ওঠে আসে। তিনি বলছেন, যুদ্ধের প্রভাবে স্থানীয় অনেক সুপারমার্কেটের তাক থেকে চিনি অদৃশ্য হয়ে গেছে। বর্তমানে রাশিয়ার জনসাধারণের মধ্যে 'চিনি আতঙ্ক' দেখা দিয়েছে; দেশটির একটি সংবাদপত্র সোমবার এমন শিরোনাম করেছে বলেও জানাচ্ছেন রোজেনবার্গ। বিবিসি সাংবাদিক জানান, রবিবার তিনি যখন মস্কোর সুপারমার্কেটগুলোতে গিয়েছিলেন, তখন চিনি একেবারেই ছিল না। এছাড়া দোকানে 'ক্রয় আতঙ্ক' রোধ করতে খাদ্যসামগ্রীর ওপর বেশ কয়েকটি বিধিনিষেধ চালু করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে লবণ ও রান্নার তেল নিত্যদিনের খাদ্য সামগ্রীর মধ্যে রেশন করা হচ্ছে। রোজেনবার্গ বলেন, রাশিয়ার সংবাদমাধ্যমগুলো ইউক্রেন আক্রমণের প্রচার করতে গিয়ে 'একটি বিকল্প বাস্তবতা' তৈরি করছে, যেটিকে তারা 'বিশেষ সামরিক অভিযান' হিসেবে উল্লেখ করছে। তিনি বলেন, ক্রেমলিন চায়, রাশিয়ার জনসাধারণ বিশ্বাস করুক, রাশিয়া ফ্যাসিবাদী ও নাৎসিদের আক্রমণের মুখে এবং তাদের সাহায্য করছে পশ্চিমারা। এবং মস্কো সত্য, ন্যায় এবং ভালোর পক্ষে রয়েছে। তারা মন্দকে ধ্বংস করার জন্য লড়াই করছে।
3
চট্টগ্রামে পুলিশ কনস্টেবলের কবজি বিচ্ছিন্ন করে দেওয়া আসামি কবির আহমেদের স্ত্রী রুবি আক্তারকে বান্দরবানের লামার কেয়াজুপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু ঘটনার দুদিন পেরিয়ে গেলেও আসামি কবিরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সমকালকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় রুবিকে রোববার রাতে বান্দরবানের লামা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলাকারী কবির এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার রুবি চট্টগ্রাম লোহাগাড়ার পদুয়া গ্রামের লালারখিল এলাকার কবির আহমেদের স্ত্রী। কবিরকে দুইদিনেও গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ ও ৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এর আগে গত রোববার সকালে চট্টগ্রামের লোহাগাড়ার লালারখিল এলাকায় আসামি কবির আহামদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। গ্রেপ্তার এড়াতে অভিযানে থাকা কনস্টেবল জনি খান ও মামলার বাদী আবুল হোসেনকে দা দিয়ে কোপ দেন কবির। এতে পুলিশ সদস্য জনি খানের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
6
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে যশোরের মণিরামপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে মণিরামপুর উপজেলা ছাত্রলীগের ১৯ শাখার নেতৃবৃন্দ।একইসাথে তারা গণপদত্যাগেরও ঘোষণা দেন। 'অযোগ্যদের' দিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় শনিবার বিকেলে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই কমিটিকে প্রত্যাখ্যানও করেন তারা। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য যশোর মণিরামপুরের সন্তান। তার প্রভাবেই 'অযোগ্যদের' দিয়ে এমন কমিটি করা হয়েছে বলে অভিযোগ ছাত্রলীগের মণিরামপুর উপজেলার সরকারি কলেজ, পৌর ও ১৭টি ইউনিয়ন ইউনিয়ন শাখার সভাপতি ও সম্পাদকেরা। নেতৃবৃন্দ বলেন, নতুন ঘোষিত কমিটির সভাপতি এইচএসসি পাস এবং একজন ফাস্টফুড ব্যবসায়ী, সাধারণ সম্পাদকের ছাত্রত্বের প্রমাণ নেই, যুগ্ম সম্পাদকের সাধারণ সদস্যপদও নেই। সদ্য এসএসসি পাস করা একজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে, যিনি কখনও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। এছাড়া ফজলুর রহমান নামে একজনকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে সুপারিশ করা হয়েছে, তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক, বয়স ৩৮ বছর। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রভাবে এ কমিটি ঘোষণা করা হয়েছে। সে নেতৃবৃন্দ নতুন কমিটি প্রত্যাখ্যানের পাশাপাশি লেখক ভট্টাচার্যকে মণিরামপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের মণিরামপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক হাবিবুর রহমান, মণিরামপুর পৌর ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদ জিএম ফয়সালসহ ১৭টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন। বিডি-প্রতিদিন/শফিক
6
জয়পুরহাটে আরও এক গৃহবধূকে নির্যাতনের পর তার মাথার চুল কেটে দিয়েছে স্বজনরা। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পাঁচবিবি থানায় নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। এজাহারভুক্ত আসামি দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- বীরনগরের সোহেল রানা ও আরিফ হোসেন। তারা ওই গৃহবধূর ননদ ও ভাসুরের ছেলে। জানা গেছে, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে প্রতিবেশীদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গৃহবধূর ভাসুর ও তার ছেলেরা প্রতিবেশীদের পক্ষ নেন। ১৭ অক্টোবর রাতে পরিকল্পনা অনুযায়ী আসামিরা গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে আসামিরা তার মাথার চুল কেটে দেয়। গৃহবধূর স্বামী বাড়ি ফিরলে তাকেও মারধর করে বাড়ি থেকে বের করে দেয় অভিযুক্তরা। নির্যাতনের শিকার গৃহবধূ জানান, হাসপাতালে থাকায় মামলা করতে দেরি হয়েছে। আমাকে যারা অমানুষিক নির্যাতন করে মাথার চুল কেটে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গ্রেপ্তার সোহেলের মা ছামেনা বেগম বলেন, আমরা ঢাকায় গার্মেন্টসে চাকরি করি। কিছুদিন আগে আমার ওই ছেলে নানাবাড়ি বেড়াতে এসেছে। আমার ছেলে ও ভাতিজারা কেউ ভাই-বউয়ের মাথার চুল কেটে দেয়নি। পাঁচবিবি থানার ওসি মনসুন রহমান বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আক্কেলপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারপিট করে তার মাথার চুল কেটে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়।
6
দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার। প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ব্যস্ততার মধ্যে সময় পার করছেন। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, প্রচারের গতি ততই বাড়ছে। তা ছাড়া ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ক্ষমতাসীন দলের প্রার্থীর পরাজয়ের কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের জন্য কিছুটা হলেও দুশ্চিন্তা ভর করেছে।কারণ, তিনটি ইউনিয়নের মধ্যে দুটিতে নৌকার প্রতিপক্ষ দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা। তাঁদের বহিষ্কার করা হলেও মাঠের অবস্থা কিছুটা ভিন্ন। সেসব প্রার্থীর কারণে বেকায়দায় পড়তে পারে নৌকার প্রার্থীরা।এ ছাড়া দলীয়ভাবে নির্বাচন না করলেও বিএনপি প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাঁদের অবস্থানও ভালো, সব মিলিয়ে নৌকার প্রার্থীদের জয়ী করে আনতে নড়েচড়ে বসেছেন আ.লীগ নেতা-কর্মীরা।জানা যায়, উপজেলার ১ নম্বর খট্টা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ভোট করছেন আব্দুল মালেক মণ্ডল। গত নির্বাচনে এখানে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন মোখলেছুর রহমান। দল থেকে মনোনয়ন না দেওয়ায় তাঁর সহযোগিতা নিয়ে শঙ্কিত দলীয় নেতা-কর্মীরা। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাওসার রহমান।২ নম্বর বোয়ালদাড় ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে ভোট করছেন সদরুল ইসলাম। এখানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাদো স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপির দলীয় প্রার্থী না থাকলেও বর্তমান চেয়ারম্যান মেফতাউল ইসলাম মেফতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন।৩ নম্বর আলীহাট ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও ইমেজ সংকটের কারণে ভোটে প্রভাব পড়তে পারে। কারণ, এখানে জামায়াত থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম।এদিকে তিনটি ইউনিয়নে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন করতে চান উপজেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ জানান, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক আছে এবং বিধি ভঙ্গের কোনো অভিযোগ আসেনি।
6
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে সৃষ্ট জটিলতায় জায়েদ খান ও নিপুণ আক্তারকে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপিল বিভাগের চেম্বার আদালতের দেওয়া স্থিতাবস্থার (স্ট্যাটাসকো) আদেশ কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সোমবার (১৪ মার্চ) আদালতের আদেশ অমান্যের অভিযোগে নিপুণ আক্তারের বিরুদ্ধে জায়েদ খানের করা আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। আদালত অবমাননার আবেদনটি ৪ সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড অভার) রাখা হয়েছে। সর্বোচ্চ আদালত বলেন, এ সময়ের মধ্যে কেউ চাইলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করতে পারেন। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথী। আর নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। গত ৬ মার্চ সুপ্রিম কোর্ট চেম্বার বিচারক অভিনেতা জায়েদ খানের প্রার্থিতা বাতিলের ঘোষণা এবং অভিনেত্রী নিপুণ আক্তারকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করাকে "অবৈধ" বলে হাইকোর্টের দেওয়া রায়কে ৪ সপ্তাহের জন্য স্থগিত করেন। আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জায়েদ ও নিপুণকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বহাল থাকার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে নিপুণের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এ আদেশ দেন। ফলে আদালতের এ নির্দেশের কারণে জায়েদ কিংবা নিপুণের কারোরই সাধারণ সম্পাদকের চেয়ারে বসা হচ্ছে না।
2
ঈদের বাকি আর দুই দিন। নতুন জামা-জুতা, টুপির পর এবার ভিড় লেগেছে নতুন টাকার দোকানগুলোতে। প্রিয়জনদের 'সালামি' দিতে রমজানের শেষ মুহূর্তে নতুন টাকার নোট সংগ্রহ করছেন অনেকেই। গুলিস্তান ও মতিঝিলের নতুন টাকার ব্যবসায়ীরা বলছেন, সারা বছরই নতুন টাকার কদর থাকলেও ঈদের আগে নতুন টাকার চাহিদা অনেক বেড়ে যায়। ফলে ব্যবসায়ীদের মধ্যেও দেখা গেছে ঈদের খুশি।আজ শনিবার রাজধানীর গুলিস্তান ও মতিঝিলের কয়েকটি স্থানে ঘুরে দেখা যায়, নতুন টাকার দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। প্রায় প্রত্যেকটি দোকানেই মানুষ পুরোনো টাকা দিয়ে নতুন টাকা নিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীরা 'পুরান টাকা দেন, নতুন টাকা নেন' সুরে সুরে ক্রেতাদের আকর্ষণে ব্যস্ত। কিছুটা বাড়তি খরচ হলেও নতুন টাকা হাতে পেয়ে আনন্দে নেচে উঠছে ক্রেতাদের মন।গুলিস্তানের নতুন টাকার ব্যবসায়ী মো. জসীম উদ্দীন জানান, 'প্রতি হাজার ১০ টাকার নোট নিতে ২০০ টাকা অতিরিক্ত খরচ হবে। প্রতি হাজার ২০ টাকার নোটের ক্ষেত্রে খরচ হবে অতিরিক্ত ১০০ টাকা। ২ টাকার এক বান্ডিলে থাকে ২০০ টাকা। এ জন্য অতিরিক্ত ১১০ টাকা খরচ পড়বে। ৫০ ও ১০০ টাকার ক্ষেত্রে খরচ পড়ছে প্রতি হাজারে ৩০ টাকা। ১০ টাকার নোট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।'এসব দোকানে একেবারেই ছেঁড়া, পুরোনো টাকা দিয়ে নতুন টাকা নেওয়া যায় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়াও বিদেশি টাকা দিয়েও নতুন টাকা নেওয়া যায়। নতুন টাকার দোকানি মো. শহীদ মিয়া জানান, ২০ রোজার পর থেকেই মানুষ নতুন টাকা কিনছেন। তিনি বলেন, 'করোনায় দুই বছর আমাদের কোন ব্যবসায়ই হয় নাই। এবার সেই ক্ষতি কিছুটা পোষায় নিতে পারবো আশা করি। ঈদের জন্য এখন অনেকেই নতুন টাকা নিতে আসতেছে।' প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব নতুন টাকার দোকান খোলা থাকে বলে জানান তিনি। নতুন টাকার ভিড়ে নকল বা জাল টাকা থাকার সম্ভাবনা কথা উড়িয়ে দিয়ে নতুন টাকার ব্যবসায়ী আজমল মিয়া বলেন, 'এখানে যারা ব্যবসা করে তাঁরা দীর্ঘদিনের ব্যবসায়ী। তাঁরা প্রতিদিনই এখানে ব্যবসা করে। জাল বা নকল টাকার কোন সিস্টেম এখানে নাই। এই ব্যবসা অনেক দিনের পুরোনো ব্যবসা। কেউ কোনো দিন বলতে পারবে না, এখান থেইকা নকল বা জাল টাকা গেছে। ব্যবসার সুনামের ক্ষেত্রে এখানে কোন ছাড় নাই।'নতুন টাকা নিতে আসা ব্যবসায়ী সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'ঈদে বাড়ি যাবো। বাড়িতে অনেক বাচ্চা আছে। তাঁদের সবাইকে দেওয়ার জন্য ২০ টাকার অনেকগুলো নতুন নোট কিনলাম। নতুন টাকা সালামি পেলে বাচ্চারা খুশি হয়।'সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদ বলেন, 'ঈদে সব সময়ই এখান থেকে নতুন টাকা কিনি। ঈদের সময় নতুন টাকা সঙ্গে না থাকলে ঈদ ঈদ লাগে না। আর ঈদের দিন নতুন টাকা দিলেও সবাই খুশি হয়। এখানে খরচ যে খুব বেশি তেমনও না। ব্যাংক থেকে নতুন টাকার বড় নোট পাওয়া যায় কিন্তু ছোট নোটের জন্য এই জায়গাগুলো ভালো।'
6
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে সুইডেন ও ফিনল্যান্ডের ইচ্ছাকে ইতিবাচকভাবে দেখছে না তুরস্ক। এর কারণ হলো- কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ। শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর মিডল ইস্ট আইয়ের। এরদোগান বলেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো পিকেকে ও অন্য সন্ত্রাসী দলগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল, তথাকথিত অতিথিশালা হয়ে ওঠেছে। কিছু সন্ত্রাসী সুইডেন ও নেদারল্যান্ডসের পার্লামেন্টেও অংশগ্রহণ করে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা ১৯৮০ সালে গ্রিসের ন্যাটোতে যোগ দেওয়ার সময় তাদের সমর্থন দিয়ে যে ভুল করেছি তার পুনরাবৃত্তি করতে চাই না। এরদোগান বলেন, গ্রিস ন্যাটোর সদস্যপদ তুরস্কের বিরুদ্ধে ব্যবহার করছে। তিনি এথেন্সের আয়োজনে ন্যাটোর চলমান সামরিক মহড়া 'টাইগার মিট'-এর দিকে ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। চলতি বছরের শুরুতেই তুরস্কের সেনাবাহিনী জানিয়েছিল, তারা এ সামরিক মহড়ায় অংশ নেবে না। তবে এরদোগান দুটি স্ক্যান্ডিনেভিয়ান দেশের জন্য ন্যাটোর দরজা একেবারে বন্ধ করেননি। তাদের সুনির্দিষ্টভাবে বাতিল না করে আলোচনার পথ খোলা রেখেছেন। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকেই সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চায় বলে খবর বের হয়েছে। যদিও দেশ দুটি এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা দেয়নি।
3
অর্থনৈতিক শক্তির জানান দিচ্ছে বাংলাদেশ। করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতকে সুরক্ষা সামগ্রী ও ওষুধ দিয়ে সহায়তা; পাশাপাশি শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিশেষ করে ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ব্যাপক প্রশংসা করা হচ্ছে। এটাকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মাইলফলক বলেও মনে করছে সংবাদমাধ্যমগুলো। মহামারি করোনাভাইরাসের আঘাতে চরম ক্ষতির মুখে পড়েছে শ্রীলঙ্কা। পর্যটনখাতে আয় নেই বললেই চলে। এর প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। দেশটির অর্থনৈতিক সংকট এখন এত যে, কমতে কমতে সেই রিজার্ভ এসে দাঁড়িয়েছে মাত্র সাড়ে চারশ' কোটি ডলারে। ঠিক এ পরিস্থিতিতে গত সপ্তাহে শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার মুদ্রা বিনিময়ের (কারেন্সি সোয়াপ) অনুমোদন দিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির নিদর্শন বলছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মুদ্রার অদলবদলে বাংলাদেশকে সম্ভবত আগে কখনও দেখা যায়নি। দেশটির অর্থনীতি ক্রমবর্ধমান। গত দুই দশকে বেড়ে ২০২০-এ এসে ৫ দশমিক ২ শতাংশ প্রসারিত। এমনকি বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে বাংলাদেশ। পাশাপাশি মাথাপিছু আয় ছাড়িয়ে কয়েক মিলিয়ন মানুষকে দারিদ্র্যমুক্ত করে ফেলেছে দেশটি। তাদের মাথাপিছু আয় সম্প্রতি ভারতকেও ছাড়িয়ে গেছে। শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য করার ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমটির বক্তব্য, এটি সম্ভবত বাংলাদেশের জন্য প্রথমবার। ফলে স্বাভাবিকভাবেই দেশটির জন্য এটি একটি মাইলফলক। ভারতের প্রভাবশালী সংবাদপত্র দ্য হিন্দু বলেছে, শ্রীলঙ্কার মূল বৈদেশিক মুদ্রা উপার্জনকারী খাত পর্যটন। মহামারির মারাত্মক আঘাত পড়েছে এতে। এ হিসেবেই মুদ্রা বিনিময় হচ্ছে বাংলাদেশ থেকে। গত এপ্রিলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল ৪৫০ কোটি ডলারে, যা চলতি বছর তাদের বৈদেশিক ঋণ পরিশোধে মোট কিস্তির প্রায় সমান। সংবাদপত্রটি বলছে, অর্থনৈতিক সংকটের মধ্যে গতবছরের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে ১১০ কোটি ডলার মুদ্রা বিনিময়ের অনুরোধ জানিয়েছিলেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। কিন্তু এখনও পর্যন্ত সেটির অনুমোদন দেয়নি ভারত। অথচ বাংলাদেশ মাত্র দুই মাসের মধ্যে শ্রীলঙ্কার জন্য অত্যাবশ্যক হয়ে ওঠা তহবিলের অনুমোদন দিয়ে দিয়েছে। মূলত এখানে দ্য হিন্দু বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির বিষয়টিই বলতে চেয়েছে। শুধু শ্রীলঙ্কাকার সাহায্যই নয়, করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে বাংলাদেশের ওষুধ সহায়তা পাঠানোর কথাও বিশেষভাবে উল্লেখ করেছে আরেক ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। তারা বলছে, মহামারির মধ্যে ভারতকেও অন্তত দুইবার সাহায্য পাঠিয়েছে বাংলাদেশ। গত ১৮ মে অ্যান্টিভাইরাল ওষুধসহ বিভিন্ন ধরনের মেডিকেল সুরক্ষা উপকরণ হস্তান্তর করেছে ঢাকা। এর আগে গত ৬ মে ভারতকে ১০ হাজার ভায়াল রেমডেসিভির দিয়েছে বাংলাদেশ। প্রিন্ট বলছে, চলতি অর্থবছরে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হতে চলা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নজর কেড়েছে। গত এপ্রিলে মার্কিন চেম্বার অব কমার্স যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল চালু করেছে, যার লক্ষ্য বাংলাদেশের জন্য সম্ভাব্য মার্কিন বিনিয়োগকারী খোঁজা এবং দ্বিমুখী বাণিজ্য বৃদ্ধি করা। এমনকি 'চিরপ্রতিদ্বন্দ্বী' পাকিস্তানের কাছ থেকেও প্রশংসা অর্জন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে গত ১৯ মার্চ ঢাকায় আসেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে সম্প্রতি শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ডলার চেয়ে চিঠি দেন। এদিকে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উত্থাপন করা হয়। সেখানে জানানো হয়, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৫ বিলিয়ন ডলার। সেখান থেকে শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
6
মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ চুক্তির মাধ্যমে নগরবাসী তাদের হোল্ডিং ট্যাক্স ঘরে বসেই নগদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। রোববার নগরভবনে ডিএনসিসির পক্ষে সংস্থার প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া এবং নগদ লিমিটেডের পক্ষে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ট্যাক্স প্রদানসহ অন্যান্য লেনদেন ব্যবস্থাকে সহজ, যুগোপযোগী ও ঝামেলামুক্ত করার লক্ষ্যে অনলাইনে লেনদেন পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছে ডিএনসিসি। ১ এপ্রিল থেকে নগরবাসী ঘরে বসে খুব সহজে অনলাইনে নিজেই নিজের ট্যাক্স মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যে প্রদান করতে পারবেন।
6
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দলের সকল নেতাকর্মীসহ দেশের আপামর জনসাধারণের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেছেন। তাঁরা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ'র( ড্যাব) সর্বস্তরের নেতা-কর্মীসহ সকলের নিকট দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
4
উগান্ডার রাজধানী কাম্পালায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া হামলার ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ ভবন ও পুলিশ স্টেশনের কাছে তিনজন হামলাকারী বিস্ফোরণ ঘটনায়। হামলাকারীরা মোটরবাইকে চড়ে আসে। ধারণা করা হচ্ছে, এই হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে।উগান্ডায় কাঁঠাল আকৃতির বোমা বিস্ফোরণ, দুই শিশু নিহতকর্মকর্তারা জানিয়েছেন, শহরের অন্যান্য জায়গায় আরও বোমা পাওয়া গেছে।পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা বলেছেন, 'এখনো আরও হামলার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আত্মঘাতী হামলার আশঙ্কা রয়েছে।'এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
3
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা এবং ফিজিওথেরাপি ক্লিনিক্যাল সার্ভিস, ডিজিটাল ক্লাসরুম ও ডিজিটাল ফিজিওথেরাপি ল্যাবরেটরি উদ্বোধনসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। শনিবার সকালে যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টারের সামনে থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। আনন্দ শোভাযাত্রা শেষে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, 'অত্যন্ত স্বল্প সময়ে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ তাদের প্রয়োজনীয়তা সবার সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। আজকে বিভাগটিতে ক্লিনিক্যাল সার্ভিস চালু করা হলো। এর মাধ্যমে এ অঞ্চলের জনগণ ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ স্বল্প মূল্যে আধুনিক ফিজিওথেরাপি সেবা নিতে পারবেন। পাশাপাশি এ সার্ভিসের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা হাতে কলমে শেখার সুযোগও পাবে। ফলে তারা দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে গড়ে উঠতে পারবে।' এসময় তিনি বিভাগের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। শোভাযাত্রা শেষে যবিপ্রবি উপাচার্য বিভাগটির ফিজিওথেরাপি ক্লিনিক্যাল সার্ভিস, ডিজিটাল ক্লাসরুম ও ডিজিটাল ফিজিওথেরাপি ল্যাবরেটরির উদ্বোধন করেন। ২০১৮-১৯ সেশনে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে পিটিআর বিভাগের যাত্রা শুরু হয়। যথাযথ ও মানসম্পন্ন সেবা ও শিক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভাগটিতে স্থাপন করা হয়েছে মাস্কুলোস্কেলিটাল, পেডিয়াট্রিক ও নিউরোলজি ইউনিট। এ ছাড়া ক্লিনিক্যাল ফিজিওথেরাপি সার্ভিস চালুর ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যগণ ও আশপাশের মানুষ অত্যন্ত কম মূল্যে বিভাগটি হতে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারবেন। বর্ষপূর্তি অনুষ্ঠানে আরও ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ড. শিরিন নিগার, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মুজাহিদুল হক, প্রক্টর ড. সেলিনা আক্তার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এস চক্রবর্তী, পিটিআর বিভাগের চেয়ারম্যান ডা. ফিরোজ কবীর, প্রভাষক ডা. জাহিদ হোসেন, ডা. শর্মিলা জাহানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
6
ভারতের ত্রিপুরা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মসজিদগুলোর পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছে দেশটির বৃহত্তম সামাজিক ও ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। এছাড়া মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়া ঘরগুলোও পুনরায় নির্মাণ করা হবে জানিয়েছে সংগঠনটি। শনিবার জমিয়তে উলামায়ে হিন্দের এক বিবৃতিতে এসব তথ্য জানা গেছে। গত সপ্তাহের শুরুতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যে হিন্দু দাঙ্গাকারীদের দ্বারা যে সব মুসলিম এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখতে ওই অঞ্চল সফর করেছেন মাওলানা হাকিমুদ্দিন কাসমি। তিনি ভারতের বৃহত্তম সামাজিক ও ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক। এ সময় জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে বলা হয়, ত্রিপুরা অঞ্চলে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো সফর করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হচ্ছে। এ সামাজিক ও ধর্মীয় সংগঠনটি বলেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের দাঙ্গায় মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়া মসজিদ ও বাড়িগুলোকে পুনরায় নির্মাণ করা হবে। জমিয়তে উলামায়ে হিন্দ আরো বলেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে ৩০ কি.মি.দূরে অবস্থিত সিপাহিজলা এলাকায় হিন্দু দাঙ্গাকারীরা ওই অঞ্চলের মুসলমানদের মসজিদগুলোতে হামলা চালিয়েছে। এছাড়া গত কয়েক দিন ধরে মসজিদে ইবাদত করতেও বাধা দিচ্ছে কয়েকটি হিন্দু সংগঠন। সংগঠনটি জানিয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যে হিন্দু দাঙ্গাকারীদের দ্বারা যে সব মুসলিম এলাকা ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখতে ওই অঞ্চল সফর করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল। এদিকে এ সপ্তাহের শুরুতে নাগরিক অধিকার নিয়ে কাজ করা 'দ্যা অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অফ সিভিল রাইটস' সংস্থা বলেছে, তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছে যে ত্রিপুরা রাজ্যে ২৭টির মতো উগ্রবাদী হামলা হয়েছে চরমপন্থী হিন্দুদের মাধ্যমে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মসজিদ, ঘর-বাড়ি ও সাধারণ মুসলিমদের ওপর এসব হামলা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের মতো চরমপন্থী বিভিন্ন হিন্দু সংগঠন এসব হামলা চালিয়েছে। সূত্র : ইয়েনি শাফাক
3
তুরস্ক সীমান্তে প্রবল ঠাণ্ডায় মধ্যে খোলা আকাশের নীচে ১২ অভিবাসনপ্রত্যাাশীর মৃতদেহ পাওয়া গেছে। গ্রিসের সীমান্তঘেঁষা তুরস্কের এডির্না প্রদেশের ইপসালা গ্রামে শীতে জমে তাদের মৃত্যু হয় বলে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সুলেমান সোয়লু নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের। যদিও এসব অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর জন্য গ্রিস কর্তৃপক্ষকে দায়ী করেছে তুরস্ক। বুধবার তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, এসব অভিবাসনপ্রত্যাশীকে তুরস্ক সীমান্তের দিকে খালি পায়ে পাঠিয়েছিল গ্রিসের সীমান্তরক্ষীরা। যদিও এ অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি গ্রিস কর্তৃপক্ষ। বিডি-প্রতিদিন/শফিক
3
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। সংসদের চলতি অধিবেশনে এ আইন পাসের সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল চারটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপরই সন্ধ্যা ৬ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, উপদপ্তর সম্পাদক সায়েম খান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আইন যে প্রক্রিয়ায় হয় সেই প্রক্রিয়া মেনেই হবে। এই অধিবেশন আইনটি পাস হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ণের উদ্যোগ নেয়া হয়েছে। সংসদের চলতি অধিবেশনে এ আইন পাসের সর্বাত্মক চেষ্টা করা হবে। আইন পাস হলে সে অনুযায়ী সার্চ কমিটি হবে এবং এর মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য কমিশনার নিয়োগ দেয়া হবে। আইন অনুযায়ী, রাষ্ট্রপতি যাদের যোগ্য মনে করবেন, তাদের নিয়োগ দেবেন। এক্ষেত্রে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ ও নির্বাচন কমিশন গঠনে এ ধরনের সংলাপ আহবানের জন্য রাষ্ট্রপতিকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির যে কোনো সিদ্ধান্তের প্রতি আওয়ামী লীগের আস্থা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগের বিষয়ে আমাদের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাব দেয়া হয়েছে। উপযুক্ত প্রক্রিয়ায় তিনি নির্বাচন কমিশনার ও অন্যদের নিয়োগ দেবেন।
6
ফরিদপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের জেরে অ্যাসিড নিক্ষেপ করে রানা শেখ (৩৬) নামের এক ব্যক্তির মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে দিয়েছেন তারই বন্ধু মো. রিপন (৩৭)। গুরুতর আহত অবস্থায় রানাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভুক্তভোগী তরুণ ঝলসানো মুখ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। শনিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের গুহলক্ষ্মীপুর মহল্লা এলাকার দারিকানাথ হিন্দু ছাত্রাবাস এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অ্যাসিডদগ্ধ রানা শেখের বাড়ি শহরের মধ্য আলীপুর এলাকায়। আর অ্যাসিড নিক্ষেপের অভিযোগে অভিযুক্ত মো. রিপন গুহলক্ষ্মীপুর মহল্লার বাসিন্দা। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, রানা ও রিপন পরস্পর বন্ধু। তারা দুজনই চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িত। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি মাদক মামলায় দুজনই কারাগারে ছিলেন। তবে রানা জামিনে আগে ছাড়া পেয়ে রিপনের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। রিপন কারাগার থেকে বেরিয়ে বিষয়টি জানতে পারেন। আরও পড়ুন-পরকীয়া বড় ভাইয়ের, খুন হলো ছোট ভাই তিনি আরও জানান, গত শনিবার রাতে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে রিপন ফোন করে গুহলক্ষীপুর এলাকায় রানাকে ডেকে আনেন। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপনের ছোড়া অ্যাসিডে রানার মুখ ঝলসে যায়। আহত রানার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুল রহমান জানান, রানাকে শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক রতন সাহা দুপুরে জানান, রবিবার দুপুর ১টার দিকে রানা তার চিকিৎসার ফাইলপত্রসহ হাসপাতাল থেকে পালিয়ে গেছে। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে, অভিযুক্ত এবং ভুক্তভোগী উভয়ই পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে ফোন করে ডেকে নিয়ে রানা নামে এক ব্যাক্তির মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে তার বন্ধু রিপন। এরা দুজনই মাদকসহ একাধিক মামলার আসামি। বিকেল ৩টা পর্যন্ত এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
6
নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ থাকবে বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 'করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি' নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে আসন্নপহেলা বৈশাখ নিয়েপ্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নববর্ষের (১৪ এপ্রিল) সব অনুষ্ঠান-বাইরে কোনো প্রোগ্রাম করা যাবে না। ঘরে বসে রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান হবে বা সোশ্যাল মিডিয়ায় উদযাপন করা যাবে। কিন্তু কোনো জনসমাগম করা যাবে না। জনসমাগম করলে এই ভাইরাস সংক্রমণ ছড়িয়ে যাবে। সব অনুষ্ঠান বন্ধ থাকবে। বিডি-প্রতিদিন/শফিক
6
উত্তর ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে পালানো ছয় বন্দীর সাথে সংহতি প্রকাশে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এই বিক্ষোভে হাজার হাজার ফিলিস্তিনি অংশ নেন। বিক্ষোভ অনুষ্ঠানে ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এই সময় তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করেন। একইসাথে ইসরাইলের প্রশাসনিক আটকাদেশ নীতির প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। ইসরাইলের প্রশাসনিক আটকাদেশ নীতি অনুযায়ী কোনো বিচার ছাড়াই বন্দীকে ছয় মাস আটকে রাখতে পারে ইসরাইলি কর্তৃপক্ষ। গত ৬ সেপ্টেম্বর উত্তর ইসরাইলের উচ্চ নিরাপত্তাযুক্ত গিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গপথে পালিয়ে যায় ছয় ফিলিস্তিনি বন্দী। ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ জানায়, ওই বন্দীরা তাদের সেলের টয়লেটের ফ্লোরে খুঁজে পাওয়া এক সুড়ঙ্গপথে পালিয়ে যায়। ২০০৪ সালে কারাগারটি নির্মাণের সময় ওই সেলের টয়লেট পর্যন্ত এই সুড়ঙ্গ করা হয়েছিলো। কারাগার পালানো ফিলিস্তিনি বন্দীদের আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, বন্দীরা গত বছরের ডিসেম্বর থেকে নিজেদের কারাগারের সিঙ্কের নিচে একটি সুড়ঙ্গ খনন শুরু করে। এই কাজে তারা চামচ, প্লেট এমনকি কেতলির হাতলও ব্যবহার করে। পালিয়ে যাওয়া এই ছয় বন্দী হলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামি জিহাদের সদস্য মাহমুদ আবদুল্লাহ আল-আরিদা, মোহাম্মদ কাসিম আল-আরিদা, ইয়াকুব মোহাম্মদ কাদরি, আয়হাম নায়েফ কামামজি, মুনাদিল ইয়াকুব আনফিয়াত ও ফিলিস্তিনি রাজনৈতিক দল ফাতাহ আন্দোলনের সামরিক শাখা আল-আকসা শহীদ ব্রিগেডের নেতা যাকারিয়া জুবাইদি। পালিয়ে যাওয়া এই বন্দীদের সন্ধানে ব্যাপক মাত্রায় উত্তর ইসরাইল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। পাশাপাশি পালিয়ে যাওয়া বন্দীদের সীমান্ত পেরিয়ে জর্দান যাওয়ার আশঙ্কায় জর্দানি কর্তৃপক্ষের কাছে বন্দীদের সন্ধানের অনুরোধ পাঠিয়েছিলো ইসরাইল। ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরাইলের ফিলিস্তিনি আরব অধ্যুষিত শহর নাজারেথের কাছে খ্রিস্ট ধর্মীয় পবিত্র স্থান জাবাল কাফাজা থেকে মাহমুদ আল-আরিদা ও ইয়াকুব মোহাম্মদ কাদরিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১১ সেপ্টেম্বর সকালে নাজারেথের কাছে 'আল-শিবলি' গ্রাম থেকে মোহাম্মদ আল-আরিদা ও জাকারিয়া জুবাইদিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারি এড়িয়ে থাকা সর্বশেষ দুই বন্দী নায়েফ কামামজি ও মুনাদেল আনফিয়াতকে শনিবার দিনগত রাতে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী। বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে ৪১ নারী ও ২২৫ শিশুসহ মোট চার হাজার আট শ' ৫০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন। তাদের মধ্যে ৫৪০ জন প্রশাসনিক আটকাদেশের অধীনে বন্দী রয়েছেন। সূত্র : মিডল ইস্ট মনিটর
3
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী আশা প্রকাশ করে বলেছেন, নির্বাচন কমিশন এখন আর সরকারের নয়, রাষ্ট্রপতির অধীনে। সুতরাং, কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সাহসী পদক্ষেপ গ্রহণ করবে। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বাংলাদেশ জনদল আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। তিনি নির্বাচনের তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে ভোট গ্রহণ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৯ নভেম্বরের পরিবর্তে ২৬ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। বি. চৌধুরী বলেন, সংসদ ভেঙে দিন অথবা সংসদ সদস্যদের নিষ্ক্রিয় করুন। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে, উঁচুনিচু মাঠে খেলা হয় না। নির্বাচনের সময় গণ্ডগোল হলে পুলিশ দাঁড়িয়ে থাকে, এবারের নির্বাচনে এমন করলে তাৎক্ষণিক তাদের বিচার করতে হবে। নির্বাচনে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করতে হবে। অতীতে দেখা গেছে, পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয় অথবা গ্রেফতার করা হয়। এটা যেন এ নির্বাচনে না হয়। আয়োজক সংগঠনের উপদেষ্টা এ আর চৌধুরীর স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।
9
জকিগঞ্জের খলাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনের জায়গা সংক্রান্ত জটিলতার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। তাই ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের ফলাফলে এ সমস্যাটি প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে।জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার ইউনিয়নের শত শত নাগরিকের উপস্থিতিতে গণশুনানি করলেও বিষয়টির সুরাহা হয়নি। গত ১ সেপ্টেম্বর গণশুনানি শেষে উভয় পক্ষের সমঝোতা না হলে সরকারি পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়ে দেন।খলাছড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ দিন ধরে পৌর এলাকার নরসিংহপুর গ্রামে একটি টিনশেডের আধপাকা ঘরে চলে আসছে ওই ইউপির কার্যক্রম। এতে ভোগান্তির শেষ নাই ইউনিয়নবাসীর।প্রতি পাঁচ বছর পর নির্বাচন হয়। কখনো চেয়ারম্যান বদল হয়, আবার কখনো পুরোনো চেয়ারম্যান থেকে যান। কিন্তু কিছুতেই ভাগ্য বদল হয় না এ ইউনিয়নের মানুষের। ইউপি চেয়ারম্যান কবির আহমদ ঈদগাহ বাজার এলাকায় ৩৮ শতক জায়গা ইউনিয়নের নামে রেজিস্ট্রি করে দেন।এ জায়গায় নতুন ইউপি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হলে শুরু হয় দুই পক্ষের বিরোধ। এক পক্ষ বলছেন,৬টি ওয়ার্ডের মাঝামাঝি স্থানে ইউপির সবচেয়ে বড় ঈদগাহ বাজার। জকিগঞ্জ-শেওলা সড়কের পাশে বাজারটি হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও উন্নত। এ ছাড়া বাজারে বিজিবি ক্যাম্প, পোস্ট অফিস ও স্বাস্থ্য কেন্দ্রসহ স্কুল ও মাদ্রাসা রয়েছে। ফলে ঈদগাহ বাজারকে ইউপি ভবনের জন্য উপযোগী মনে করেন এ পক্ষ।অপর পক্ষ ঈদগাহ বাজার বীরশ্রী ইউনিয়নের সীমানা ঘেঁষা দাবি করে বলেন, ঈদগাহ বাজার ইউনিয়নের এক প্রান্তে। তাই ইউপিতে যেতে গরিব, অসহায় ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হবেন। এ ছাড়া ঈদগাহ বাজার বলে ইউপিকে যে জায়গা দেওয়া হয়েছে তা ঈদগাহ বাজারে নয়। এটি ঈদগাহ বাজারের অদূরে ধানখেতে। এ কারণে ঈদগাহ বাজারের চেয়ে অনেকটা মধ্যবর্তী স্থান ভূঁইয়ার বাজারে নতুন ভবন হলে জনসাধারণের সুবিধা হবে।তাঁদের মতে, ঈদগাহ বাজারে যেসব সুবিধা রয়েছে কম বেশি ভূঁইয়ার বাজারে সেসব সুবিধা রয়েছে। মসজিদ, মাদ্রাসা, স্কুল, ক্লিনিক ও রাইস মিলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে ভূঁইয়ার বাজারে। তাই ভূঁইয়ার বাজারে ভবন হলে সব ক্ষেত্রে সুবিধা হবে। তাঁদের দাবি অনুযায়ী ভূঁইয়ার বাজারে নতুন ভবন করলে যে কোনো সময় তাঁরা জায়গা দিতে প্রস্তুত।বর্তমান চেয়ারম্যান কবির আহমদ বলেন, ২০২০ সালের ৬ জানুয়ারি পরিষদের বৈঠকে রেজুলেশনের মাধ্যমে দান করা ভূমিতে ইউপি কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত হয়। আবেদনের প্রেক্ষিতে ওই বছর ১৪ জানুয়ারি উপজেলা প্রকৌশলী ও ১২ মার্চ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে সরেজমিন তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন ইউএনও।তদন্ত শেষে তাঁরা দুজনেই ঈদগাহ বাজারের পাঁশে ইউপি কমপ্লেক্স করতে অনাপত্তি জানালে তৎকালীন ইউএনও বিজন কুমার সিংহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠান। বিষয়টি জানতে পেরে অপরপক্ষ আপত্তি করার পাশাপাশি সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বরাবার লিখিত অভিযোগ করেন।ইউএনও সুমী আক্তার বলেন, ইউপির নতুন ভবনের স্থান নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় গণশুনানি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও পরিপত্র অনুযায়ী নির্বাচনের পরে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
6
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানুষ হত্যার রাজনীতি করে না। প্রতিহিংসার রাজনীতিতেও বিশ্বাসী নয়। সেটা করলে বিএনপির অস্তিত্ব থাকত না। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন সংসদে সরকারি ও বিরোধীদলের একাধিক সংসদ সদস্যের লিখিত ও সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের লিখিত জবাবে শেখ হাসিনা আরও বলেন, বিএনপি সরকারের সময় তাদের হাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যে পরিমাণ হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি তা নজিরবিহীন। এদেশে জঙ্গি সৃষ্টি, অগ্নিসন্ত্রাস, বোমা হামলা, মানি লন্ডারিং, এতিমের টাকা আত্মসাৎসহ হেন অপকর্ম নেই যা খালেদা জিয়া, তার দুই ছেলে এবং তার দলের নেতারা করেননি। এর আগে রুহিন ফারাহানা প্রশ্ন করার সময় বলেন, দেশে বর্তমানে মানুষ হত্যার বিচার থেকে মশা মারা পর্যন্ত সবক্ষেত্রেই প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রয়োজন হয়। এর লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি (রুমিন) একটি অনাকাঙ্খিত, অসংসদীয় ও অবান্তর প্রশ্ন করেছেন। তিনি মানুষ হত্যা আর মশা মারাকে একই সমতলে নিয়ে এসেছেন। আমি সংসদ সদস্যের নেত্রী খালেদা জিয়ার মতো দুপুর ১২টা পর্যন্ত ঘুমিয়ে কাটালেই কি প্রশ্নকারী খুশি হতেন? শেখ হাসিনা বলেন, রাষ্ট্র একটি যন্ত্রের মতো। এই যন্ত্রের বিভিন্ন কল-কব্জা যখন সমন্বিতভাবে কাজ করে, তখনই রাষ্ট্র ভালো থাকে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কারণ রাষ্ট্রযন্ত্র ভালোভাবে কাজ করছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের অকার্যকর হওয়ার কথা উনি (রুমিনফারাহানা) বলছেন। অকার্যকর রাষ্ট্রের উদাহরণ তো বিএনপিই সৃষ্টি করেছিল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসত রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তির কাছ থেকে। প্রধানমন্ত্রী ঘুমিয়ে থাকতেন, সিদ্ধান্ত দিতেন তাঁর পুত্র হাওয়া ভবন থেকে। মন্ত্রী-সচিবরা হাওয়া ভবন থেকে নির্দেশের অপেক্ষায় প্রহর গুণতেন। সংসদ নেতা বলেন, সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। যার অন্যতম কাজ ও দায়িত্ব হচ্ছে সব মন্ত্রণালয় ও বিভাগের কাজের সমন্বয় করা। মন্ত্রীদের কাজের তদারকি করা। জনগণ আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন তাদের কল্যাণ নিশ্চিত করার জন্য। আরাম-আয়েসের জন্য প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করিনি আমি। শেখ হাসিনা বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। যিনি তার জীবনটাই উৎসর্গ করেছিলেন এ দেশের মানুষের কল্যাণের জন্য। বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে জনগণের প্রতি আমারও দায়বদ্ধতার একটা আলাদা জায়গা রয়েছে। আমি সেটাই প্রতিপালনের চেষ্টা করছি। সে জন্যই আমি দিনরাত পরিশ্রম করছি। কোনো প্রতিষ্ঠানকে অকার্যকর করার জন্য নয়, সব প্রতিষ্ঠানকে আরও সক্রিয় রাখার জন্য সব সময়ই সচেষ্ট থাকছি। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের নিলসন প্রচেষ্টা ও জনগণের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে বাংলাদেশ বিশ্বে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্ব দরবারে রোল মডেল হয়ে আছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে। জিডিপির প্রবৃদ্ধিতে বিশ্ব সেরার জায়গা দখল করেছে। এসব আপনা-আপনি হয়নি। সবার পরিশ্রমেই হয়েছে। প্রতিষ্ঠান অকার্যকর থাকলে এসব অর্জন সম্ভব হতো না। তিনি বলেন, প্রশ্নকর্তা এমপির দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবার ও আত্মীয়-স্বজনের রক্তে রঞ্জিত হয়ে খুনিদের সহায়তায় ক্ষমতায় বসেছিলেন। জিয়াউর রহমানের প্রতিহিংসার বলি হয়ে জেলখানায় নির্মমভাবে নিহত হয়েছিলেন জাতীয় চার নেতা। জিয়াউর রহমানই এ দেশে হত্যা-ক্যুর অপরাজনীতি শুরু করছিলেন। সশস্ত্র বাহিনীর শত শত অফিসার-সৈনিককে হত্যা করেছিলেন। ঘুষ-দুর্নীতি ও লুটপাটের সংস্কৃতিও চালু করেছিলেন তিনি। মেজর জিয়াই একটা পুরো প্রজন্মকে নষ্ট করেছেন। তাই বিএনপি এমপির মুখে মানুষ মারার বিষয়টি অবলীলায় চলে আসে। এটাই তো তাদের দলীয় আদর্শ। আর জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া যে তার স্বামীর চেয়েও এক কাঠি সরেস- সেটা তিনি প্রমাণ করেছেন। শেখ হাসিনা বলেন, প্রশ্নকর্তার নেত্রী খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন। তার শাসনামলে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকেসহ আওয়ামী লীগের পুরো নেতৃত্বকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। রাষ্ট্রীয় মদদে খুনের নেশায় মত্ত হয়েছিল বিএনপি। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাসসহ ২০১৪ সালের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা দেশবাসী নিশ্চয় ভুলে যাননি। ওই সময়ে বিএনপি নারী-শিশুসহ ৫০০ নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে। নির্মমভাবে হত্যা করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর ২৪ সদস্যকে। ৫৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান, তিন হাজার যানবাহন, ২৯টি রেল, ৯টি লঞ্চ এবং ৭০টি সরকারি অফিসে অগ্নিসংযোগ করেছে। অসংখ্য বৃক্ষ নিধনসহ গবাদি পশুও আগুনে পুড়িয়েছে। গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। আমি জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি। সুতরাং মানুষের ভালো-মন্দ দেখার দায়িত্ব আমার। খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাই না। দুপুর ১২টা পর্যন্ত ঘুমাই না। ২৪ ঘণ্টার মধ্যে মাত্র পাঁচ ঘণ্টা ঘুমাই। বাকি সময় দেশের কোথায় কী হচ্ছে, তার খোঁজ রাখার চেষ্টা এবং সমস্যার সমাধান করি। জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গত ৩ আগস্ট পর্যন্ত সরকার ১ লাখ ৫৭ হাজার এনএস-ওয়ান কিটসহ মোট ৩ লাখ ৬৮ হাজার ২০০ ডেঙ্গু রোগ শনাক্তকরণ কিট আমদানি করা হয়েছে। ৬ আগস্ট থেকে বিদেশ হতে কাঁচামাল এনে দেশেই ডেঙ্গু রোগের কিট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় ৩৫ হাজার কিট সরবরাহ করা সম্ভব হবে। ডেঙ্গু রোগ শনাক্তকরণ কিট ঘাটতির কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, ঢাকায় অকার্যকর মশার ওষুধ কেনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু রোগ মোকাবেলায় নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ডেঙ্গু প্রতিরোধ, শনাক্তকরণ এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আওয়ামী লীগ ৬৪ জেলায় মনিটরিং টিম গঠন করেছে। এ মনিটরিং টিম জেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দেওয়া, সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সর্বাত্মক সহায়তা দেওয়ার কর্মসূচি নিয়েছে। গণফোরামের মোকাব্বির খানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 'মুজিব বর্ষ'-এর বছরব্যাপী আয়োজন তুলে ধরেন। তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন ও মৌলিক চাহিদা পূরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, আমার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই। দেশের জন্য আমি কী করতে পারলাম, সেটাই আমার মূল লক্ষ্য। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো চুক্তি সম্পাদনের সময় দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই খসড়া প্রস্তুত ও চূড়ান্ত করা হয়। তিস্তাসহ সব অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে। চুক্তিটি সম্পাদনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এ বিষয়ে এখনও চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়নি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। শেখ হাসিনা ২০১৭ ও ১৮ সালে ভারত সফরকালে তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ভারতের প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন। আগামী অক্টোবরে ভারত সফরকালেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান বিষয়ে আমি আলোচনা করব। এ ব্যাপারে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের রুমানা আলীর প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের চাপে মিয়ানমার দ্বিপক্ষীয় চূক্তিগুলো স্বাক্ষর করলেও তা বাস্তবায়নে যথেষ্ট গড়িমসি করছে। যাবতীয় প্রস্তুতি থাকার পরেও কোনো রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যেতে সম্মত না হওয়ায় প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি। কারণ মিয়ানমারে ফিরে যাওয়ার প্রশ্নে রোহিঙ্গাদের মধ্যে ভীতি কাজ করছে। তবে আশা করা যায়, বাংলাদেশের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার কর্তৃপক্ষ শিগগিরই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া শুরু করবে। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানুষ হত্যার রাজনীতি করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসীও নয়। সেটায় বিশ্বাস করলে এদেশে বিএনপির অস্তিত্ব থাকত না। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন সংসদে সরকারি ও বিরোধীদলের একাধিক সংসদ সদস্যের লিখিত ও সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের লিখিত জবাবে শেখ হাসিনা আরও বলেন, বিএনপি সরকারের সময় তাদের হাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যে পরিমাণ হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি তা নজিরবিহীন। এদেশে জঙ্গি সৃষ্টি, অগ্নিসন্ত্রাস, বোমা হামলা, মানি লন্ডারিং, এতিমের টাকা আত্মসাৎসহ হেন অপকর্ম নেই যা খালেদা জিয়া, তার দুই ছেলে এবং তার দলের নেতারা করেননি। এর আগে রুহিন ফারাহানা প্রশ্ন করার সময় বলেন, দেশে বর্তমানে মানুষ হত্যার বিচার থেকে মশা মারা পর্যন্ত সবক্ষেত্রেই প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রয়োজন হয়। এর লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি (রুমিন) একটি অনাকাঙ্খিত, অসংসদীয় ও অবান্তর প্রশ্ন করেছেন। তিনি মানুষ হত্যা আর মশা মারাকে একই সমতলে নিয়ে এসেছেন। আমি সংসদ সদস্যের নেত্রী খালেদা জিয়ার মতো দুপুর ১২টা পর্যন্ত ঘুমিয়ে কাটালেই কি প্রশ্নকারী খুশি হতেন? শেখ হাসিনা বলেন, রাষ্ট্র একটি যন্ত্রের মতো। এই যন্ত্রের বিভিন্ন কল-কব্জা যখন সমন্বিতভাবে কাজ করে, তখনই রাষ্ট্র ভালো থাকে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কারণ রাষ্ট্রযন্ত্র ভালোভাবে কাজ করছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের অকার্যকর হওয়ার কথা উনি (রুমিন) বলছেন। অকার্যকর রাষ্ট্রের উদাহরণ তো বিএনপিই সৃষ্টি করেছিল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতরাষ্ট্রযন্ত্রের সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তির কাছ থেকে। প্রধানমন্ত্রী ঘুমিয়ে থাকতেন, সিদ্ধান্ত দিতেন তাঁর পুত্র হাওয়া ভবন থেকে। মন্ত্রী-সচিবরা হাওয়া ভবন থেকে নির্দেশের অপেক্ষায় প্রহর গুণতেন। সংসদ নেতা বলেন, সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। যার অন্যতম কাজ ও দায়িত্ব হচ্ছে সব মন্ত্রণালয় ও বিভাগের কাজের সমন্বয় করা। মন্ত্রীদের কাজের তদারকি করা। জনগণ আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন তাদের কল্যাণ নিশ্চিত করার জন্য। আরাম-আয়েসের জন্য প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করিনি আমি।
6
জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাস আনুষ্ঠানিকভাবে বিয়ের আশীর্বাদ শেষ করেছেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতা হবে বিশ্বকাপের পর। সবকিছু ঠিক থাকলে পাত্রী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএসসি'র ছাত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে ২৮ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন লিটন কুমার দাস। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে দিনাজপুর শহরে কনের বাড়িতে এ আশীর্বাদ সম্পন্ন করা হয়। তবে এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। লিটন দাসের পারিবারিক সূত্রে জানা গেছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএসসি অধ্যয়নরত দিনাজপুর শহরের দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে আংটি বদল করে আশীর্বাদ অনুষ্ঠিত হয়। ২৮ জুলাই পারিবারিক ভাবে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। এজন্য এখনই কাউকে জানানো হচ্ছে না। বিশ্বকাপের পর সবকিছু জানানো হবে। এদিকে বিশ্বকাপের আগে জাতীয় ক্রিকেট দলে যেন বিয়ের ধুম লেগেছে। সম্প্রতি মোস্তাফিজ-সাব্বিরের পর এবার লিটন ও মুমিনুলও দ্বিতীয় ইনিংস শুরু করছেন। সদ্য ঘোষিত হওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড়ে জায়গা করে নিয়েছেন লিটন কুমার দাস।
12
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রতিবারের মতো এবারও খালি চোখে দেখা যাচ্ছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। রোববার সকাল থেকে জেলার তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা যায়।এ দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এমন খবর পেয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা ভিড় করছে তেঁতুলিয়ায়। প্রতি বছর কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা মিলতো অক্টোবর-নভেম্বর মাসের মাঝামাঝিতে। তবে চলতি বছরে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার।রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে মেঘ মুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ মুক্ত থাকায় কাঞ্চনজঙ্ঘা আরও পরিষ্কারভাবে দেখা যায়।এ দিকে শীত পড়ার আগেই পরিষ্কার ভাবে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা দেখা দেওয়ায় অনেকেই সেই সৌন্দর্য ও দৃশ্য ক্যামেরা বন্দী করছেন। মূলত মেঘ মুক্ত আকাশ থাকায় পর্বতটি দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।স্থানীয়রা জানায়, প্রতি বছর কাঞ্চনজঙ্ঘা উঁকি দেয় পঞ্চগড়ে। এ অঞ্চল থেকে মেঘ মুক্ত আকাশে খালি চোখে দেখা মিলে। আর এই দৃশ্য দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে। তবে এ বছর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দেখা যাওয়ায় পর্যটকেরা পঞ্চগড়ে আগমন করছে।এ বিষয়ে কথা হয় দিনাজপুর হিলি থেকে আসা পর্যটক আব্দুল আজিজের সঙ্গে। তিনি বলেন, গতকাল ফেসবুকে দেখতে পাই পঞ্চগড় থেকে খালি চোখেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এমন খবর পাওয়ার পর পরিবার পরিজন নিয়ে পঞ্চগড়ে সকালে এসে দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা।একই কথা বলেন ঠাকুরগাঁও থেকে আসা আরেক দর্শনার্থী জাহিদ হাসান। তিনি বলেন, গত বছর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে ছিলাম কিন্তু শীত আর কুয়াশার কারণে দেখা হয়নি। আর এ বছর আজ প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। আজ দেখতে পেয়ে আনন্দিত হলাম। কাঞ্চনজঙ্ঘা দেখতে যে এত ভালো লাগে তা আজ দেখেই বুঝতে পারলাম। এ বিষয়ে বাংলাবান্ধা পাগলীডাঙ্গী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির বলেন, মেঘ মুক্ত আকাশে পরিষ্কার ভাবে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যাচ্ছে আজ প্রথম। গত কয়েক দিন আগে ভারী বর্ষণের সঙ্গে বাতাসে ধূলিকণার পরিমাণ কম থাকায় এ বছর অনেকে আগেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার।এ দিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, আবহাওয়া ভালো ও মেঘ পরিষ্কার থাকায় চলতি বছরের আজ প্রথম পরিষ্কার ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আকাশে মেঘ না থাকায় হিমলয় ও কাঞ্চনজঙ্ঘা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। তবে ভবিষ্যতে আকাশ পরিষ্কার থাকলে আবারও দেখা দিতে পারে কাঞ্চনজঙ্ঘা এমন অপরূপ সৌন্দর্য।এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া থেকে বছরের প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা মিলেছে। ইতি মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসুদের উপস্থিতি বেড়েছে তেঁতুলিয়ায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
6
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও দলের ফরেন এফেয়ার্স কমিটির (মধ্যপ্রাচ্য উইং) সদস্য ড. এনামুল হক চৌধুরী ওরফে এনামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শনিবার বিকেলে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে নগরীর বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতাল থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেটের সাধারণ সম্পাদক ডা. শাকিল রহমান জানান, করোনা আক্রান্ত ড. এনামুল হকের ফুসফুসের ইনফেকশন বেড়ে যাওয়ায় তার শ্বাসকষ্ট চরম আকার ধারণ করে। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে বুধবার নগরীর আখালিয়ায় বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন ড. এনামুল হক। পরদিন বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর দ্রুত এই বিএনপি নেতার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে জানান ড্যাব নেতা ডা. শাকিল রহমান। এ দিকে করোনার উপসর্গ নিয়ে এনামুল হকের বাবা মুজিবুল হক চৌধুরী ও তার মা ফাতেমা রওশন আরা চৌধুরী নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৮০ বছর বয়স্ক বাবা মুজিবুল হকের শারীরিক অবস্থাও সংকটাপন্ন হওয়ায় দুই দিন ধরে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এনামুল হকের বাবা-মায়ের নতুন পরীক্ষার রিপোর্ট আসেনি। সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম জানান, ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় ড. এনামুল হক নিজের জন্য ও পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এনামুল হকের স্ত্রী বর্তমানে বাসায় আইসোলেশনের রয়েছেন বলে জানান আবুল কাহের। প্রসঙ্গত, শুক্রবার করোনার উপসর্গ নিয়ে নগরীর বেসরকারি নর্থইষ্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা এবং দলের সিলেট জেলা ও মহানগরের সাবেক সভাপতি এমএ হক। তিনি মারা যাওয়ার পর ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
6
চীন-ভারত উত্তেজনা প্রশমনের আলোচনা ব্যর্থ হওয়ার কারণে বেইজিং কর্তৃপক্ষ ভারতের লাদাখ সীমান্তে ট্যাংক পাঠিয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট ও আল জাজিরার সোমবার (১১ অক্টোবর) চীন ও ভারতের সেনা কর্মকর্তাদের মধ্যে ১৩তম বৈঠক কোনো ধরনের ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়। এই ব্যর্থতার জন্য নয়া দিল্লি ও বেইজিং কর্তৃপক্ষ একে অপরকে দায়ী করছে। আলোচনা ব্যর্থ হওয়ার দিন সোমবারই ভারতের পক্ষ থেকে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরায় লাদাখ সীমান্তে চীনের ট্যাংক মোতায়েনের দৃশ্য ধরা পড়েছে। সোমবারের আলোচনার উদ্দেশ্য ছিল উভয় দেশই লাদাখ সীমান্তে সেনাবাহিনী মোতায়েন রাখবে। এর ফলে টানা দ্বিতীয় বছর সেখানে বিপদজনক মাইনাস তাপমাত্রায় অবস্থান করতে হবে ভারতীয় ও চীনা কর্মকর্তাদের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আলোচনায় ভারত গঠনমূলক পরামর্শ দিয়েছে। কিন্তু তাতে রাজি হয়নি চীন। তারা সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো প্রস্তাবও দেয়নি। অন্যদিকে চীনের সামরিক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় পক্ষ তাদের দাবি নিয়ে অটল থাকায় সমঝোতা প্রক্রিয়া কঠিন হয়ে ওঠে।
3
দেশের চাহিদার সিংহভাগ আলু উৎপাদনের জেলা মুন্সীগঞ্জের কৃষকেরা আগাম আলুর চাষের জন্য ব্যস্ত সময় পার করছেন। আলুর জন্য বিখ্যাত জেলায় ইতিমধ্যে প্রথম ধাপে আলু রোপণ শুরু করেছেন তারা। সকাল থেকে শ্রমিক নিয়ে আলুর ক্ষেত পরিষ্কার, পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ, জমিতে সার ছিটানো ও আলু রোপণের পর আলুর জমি মাটি দিয়ে ঢেকে দেওয়াসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। সরেজমিনে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকা ছাড়াও মেঘনার তীরে উঁচু জমিতে কৃষকদের আলু রোপণ করতে দেখা গেছে। কোনো কোনো জমিতে ইতিমধ্যে আলু রোপণ শেষ হয়ে গেছে। পরিচর্যার কাজে সেখানে কৃষকরা সময় দিচ্ছেন। জেলা সদরের জাজিরা সৈয়দপুরের হাজী ইয়রসুল দেওয়ান নামের আলু চাষী জানান, এ বছর তিনি প্রায় ৩ একর জমিতে আগাম আলু রোপণ করছেন। পরের ধাপে আরো প্রায় ৭ একর জমিতে আলু রোপণ করবেন। জেলার চরাঞ্চলের অপর কৃষক হাবিজউদ্দিন মাঝি জানান, গত বছর আগাম আলুতে তিনি লাভবান হয়েছিলেন। এবছর তিনি ৪ শতাংশ জমিতে আগাম আলু রোপণ করবেন। ইতিমধ্যে ৩০০ শতাংশ জমিতে আলু এবং ১০০ শতাংশ জমিতে শীতকালীন শাক-সবজি আবাদ সম্পন্ন করেছেন। আরেক কৃষক সালামও তার নিজস্ব ৩০০ শতাংশ জমিতে আলু রোপণ করেছেন। তিনি আরো জানান, আগামী সপ্তাহে মেঘনা তীরের শত শত একর জমিতে আলু রোপণের প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি অনেক কৃষক পিয়াজের চারা আবাদেও ব্যস্ত সময় পার করছেন। এসব পিয়াজের চারা আলু ওঠার পর আলুর জমিতে রোপণ করবেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম জানান, এবছর ফসলি জমির পানি দ্রুত নেমে গেছে। উচু জমিগুলোতে আগাম আলু রোপণ শুরু করেছে কৃষকরা। আরো ১০ দিন পর পুরো জেলা জুড়ে আলু রোপণ বেড়ে যাবে। আমরা এবছর ১ হাজার আলু চাষিকে ১০০ গ্রাম করে পিয়াজের বীজ দেব। এটা তারা আলুর জমিতে সহায়ক ফসল হিসেবে রোপণ করবে। এতে কৃষকদের অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করতে হবে না। বিডি প্রতিদিন/এমআই
6
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচন এখন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা। কিন্তু এই আনুষ্ঠানিকতার জন্য অমূল্য প্রাণ ঝরে পড়বে এটা কোনভাবেই মুক্তিযুদ্ধের রাষ্ট্রে গ্রহণীয় নয়। নির্বাচন নিয়ে তামাশা আর প্রাণ নিয়ে তামাশা সমকক্ষ হতে পারে না। তিনি বলেন, মানুষ হত্যার পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য নয়। জনগণের অর্থ এবং প্রাণ আত্মসাৎ করে নির্বাচনী নাটক সমগ্র রাষ্ট্রব্যবস্থাকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। নির্বাচনবিহীন সংস্কৃতির পরিণতি কী ভয়ঙ্কর হতে পারে তা সরকার উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিরোধীদলের প্রার্থীদের এজেন্টকে ঢুকতে না দেওয়া, ভোট কেন্দ্রগুলো ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা, গোপন বুথে অবাঞ্চিত ব্যক্তিদের অবস্থান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সংঘাত জবরদস্তি সহিংসতা নির্বাচনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এতে জনগণের অভিপ্রায় প্রকাশের ন্যূনতম কোন ব্যবস্থা নেই। প্রতিটি নির্বাচনে প্রতিবার একই ধরনের কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন এবং সরকার প্রতিকারের কোন ব্যবস্থাই গ্রহণ করছে না। বরং নির্বাচন ব্যবস্থাকে তামাশায় রূপান্তর করাটাই নির্বাচন কমিশন নৈতিক কর্তব্য হিসেবে গ্রহণ করে ফেলেছে। মানুষ হত্যার বিনিময়ে নির্বাচনী আনুষ্ঠানিকতা অবশ্যই বন্ধ করতে হবে। জনগণের অংশগ্রহণমূলক ও জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটতে পারে এমন নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন করাই হবে রাষ্ট্রের দায় ও কর্তব্য। বিডি প্রতিদিন/আরাফাত
6
রাষ্ট্রপতির উদ্যোগে যে নির্বাচন কমিশন গঠিত হবে, তার ওপর সব রাজনৈতিক দল আস্থা রাখবে এবং সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'মহামান্য রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন। আমরা আশাকরি সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবেন। সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নিবেন এবং দেশে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন।' বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, 'এ সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।' তিনি বলেন, 'আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম পরিচালনা থেকে শুরু করে এ দেশের যত উল্লেখযোগ্য অর্জন, তার সবগুলো এনেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। জাতির পিতা আমাদের মাথা নত না করতে শিখিয়েছেন। আমরা সকল বাধা-বিঘ্ন অতিক্রম করে বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করব।'
6
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গের জনপ্রিয় প্রজেক্ট 'বঙ্গ বব (বেসড অন বুকস) সিজন ২' ফিরে আসছে সাতজন লেখকের সাতটি বিশেষ গল্প নিয়ে। সেখানে থাকছে সব প্রজন্মের দর্শক উপযোগী ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, মিস্ট্রি, থ্রিলার ও প্যারানরমাল জনরার সাতটি অরিজিনাল টেলিফিকশন।আন্তর্জাতিক জনপ্রিয় ওটিটি সাইটগুলোতে সাহিত্যভিত্তিক কনটেন্টগুলো জনপ্রিয়তার শীর্ষে থাকে। অথচ আমাদের সাহিত্যের ভান্ডার যথেষ্ট সমৃদ্ধ হওয়া সত্ত্বেও নাটক, চলচ্চিত্রে তার উপস্থাপন তুলনামূলক কমই হয়েছে। তাই বাংলার সাহিত্যকে পর্দায় তুলে আনার প্রচেষ্টা ও স্বপ্ন নিয়েই গত বছর থেকে বঙ্গ শুরু করেছে বিশেষ প্রজেক্ট বঙ্গ বব (বেজড অন বুকস), যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়েই এই ঈদে বঙ্গ আবারও নিয়ে এসেছে বিকাশ নিবেদিত 'বব (বেজড অন বুকস) সিজন ২'।বঙ্গ বব (বেজড অন বুকস) সিজন-২-এর এই সাত টেলিফিকশনে অভিনয় করেছেন দেশের ছোট পর্দা, বড় পর্দার খ্যাতিমান সব তারকা শিল্পীরা। এ ছাড়া প্রথমবারের মতো দর্শকদের সামনে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বড় পর্দার তারকা ইয়ামিন হক ববিও বিকাশ নিবেদিত বব সিজন ২-এর টেলিফিকশনে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো ওটিটির পর্দায় আসছেন।বঙ্গের চিফ কনেটন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, 'আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, ইন্ডাস্ট্রিতে অনেক উদীয়মান পরিচালক আছেন, যাঁরা যথেষ্ট যোগ্য হওয়া সত্ত্বেও দুর্বল গল্প নির্বাচনের কারণে তাঁদের নির্মিত কনটেন্ট আশানুরূপ হয় না। কিন্তু বাংলা সাহিত্যে ভালো গল্প কিংবা উপন্যাসের অভাব নেই। এমনকি আমাদের তরুণ লেখকেরাও যথেষ্ট ভালো লিখছেন। সেই ভালো গল্প কিংবা উপন্যাসগুলো দর্শকদের মধ্যে পৌঁছে দিতেই গত বছর আমরা শুরু করেছিলাম বঙ্গ বব। সেখানে আমরা দর্শক ও সমালোচকদের অনেক ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। সেই সাফল্য থেকে উৎসাহিত হয়েই জনপ্রিয় লেখকদের নতুন সাতটি গল্প নিয়ে বিকাশ নিবেদিত 'বঙ্গ বব সিজন ২'। বিকাশকে ধন্যবাদ এবারও আমাদের সঙ্গে থাকার জন্য। সেই সঙ্গে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি) ভাইকে পাশে থেকে আমাদের উৎসাহিত করার জন্য। একই সঙ্গে ধন্যবাদ ববি, মেহজাবিন, আফরান নিশো, সুবর্ণা মুস্তাফাসহ সব অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের। পুরোনোদের পাশাপাশি এবার আমরা নতুন কিছু পরিচালককে নিয়েও কাজ করেছি। বিকাশ নিবেদিত 'বঙ্গ বব সিজন ২' দেখে দর্শক আগের চেয়ে বেশি বিনোদিত হবে বলে আমরা আশাবাদী।'বিকাশ নিবেদিত 'বঙ্গ বব সিজন-২'-এর এবারের নির্বাচিত সেরা বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত ঈদ টেলিফিকশনগুলোর নাম, পরিচালক বৃন্দ ও প্রচারের দিন:ঈদের প্রথম দিনএক অলৌকিক বিকেলের গল্প (অন্ধকার ও আলো দেখার গল্প-অপরাহ্নের গল্প), পরিচালনায় নূর ইমরান মিঠু, অভিনয়ে: ফেরদৌস হাসান নেভিল, তানজিকা আমিন, ফজলুর রহমান বাবু প্রমুখ।গল্প সংক্ষেপ:ব্যক্তিগত কাজে ও এক রহস্যময় চরিত্রকে খুঁজে বের করতে আঁকাবাঁকা অরণ্যপথে বাসে চড়ে ছুটে চলেছেন নেহাল। যেতে যেতেই তার চোখ পড়ে সহযাত্রী সুন্দরী এক তরুণীর দিকে। তরুণীটিরও ভালো লেগে যায় নেহালকে। হঠাৎ করেই মাঝপথে নষ্ট হয়ে যায় বাস। তারপর কী হয়েছিল সেই অলৌকিক বিকেলে? নেহাল কি জানতে পারে তরুণীর পরিচয়? দেখা পায় বন্ধুর অনুরোধের সেই রহস্যময় ব্যক্তির, যার আছে অলৌকিক ক্ষমতা? জানতে হলে দেখতে হবে 'এক অলৌকিক বিকেলের গল্প'।ঈদের দ্বিতীয় দিনপ্রায়শ্চিত্ত(একটি শাড়ি এবং কামরাঙা বোমা ও অন্যান্য-প্রায়শ্চিত্ত-ওবায়েদ হক), পরিচালনায়-ভিকি জাহেদ, অভিনয়ে: আফরান নিশো, নিশাত প্রিয়ম, ফারুক আহমেদ।গল্প সংক্ষেপ:সমাজের সফল ও প্রতিষ্ঠিত কামরুল সাহেবের অতীতে লুকিয়ে রয়েছে এক অজানা পাপ। কী সেই সেই অজানা পাপ? কীভাবে কামরুল সাহেব করতে চলেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত? জানতে দেখুন ঈদের দ্বিতীয় দিন ভিকি জাহেদের পরিচালনায় আফরান নিশোর অভিনয়ে বিকাশ নিবেদিত 'বঙ্গ বব সিজন ২'-এর বিশেষ টেলিফিকশন 'প্রায়শ্চিত্ত'।ঈদের তৃতীয় দিনফ্রিল্যান্সার নাদিয়া(কেমন আছেন ফ্রিল্যান্সার নাদিয়া-রাহিতুল ইসলাম), পরিচালনায়-ইমরাউল রাফাত, অভিনয়ে: মেহজাবীন চৌধুরী, সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন এবং একটি বিশেষ দৃশ্যে তথ্য ও যোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি।গল্প সংক্ষে:সাধারণ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পিতৃহারা শিক্ষিত গৃহবধু নাদিয়া। স্বামীর অল্প আয়ে সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাওয়া এবং সংসারে সবার কাছে নিগৃহীত হওয়াই কি তার নিয়তি? নাকি সে নিজের পায়ে দাঁড়িয়ে চমকে দেবে পৃথিবী? কী হয় নাদিয়ার পরিণতি? জানতে দেখুন মেহজাবিন অভিনিত ফ্রিল্যান্সার নাদিয়া ঈদের তৃতীয় দিন।ঈদের চতুর্থ দিনসাদা প্রাইভেট(সাদা প্রাইভেট-ইশতিয়াক আহমেদ), পরিচালনায়-আশিকুর রহমান, অভিনয়ে: তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, রুকাইয়া জাহান চমক, ইরফান সাজ্জাদ। গল্প সংক্ষেপ:সদ্য প্রমোশন পাওয়া বজলুল সাহেব অফিস থেকে গাড়ি পাবেন। তাঁর চাওয়া গাড়িটি যেন হয় সাদা প্রাইভেট। গাড়িটি পাওয়ার আগেই বজলুল সাহেব রেখেছেন নিজের পছন্দের ড্রাইভার। শেষ পর্যন্ত কি বজলুল সাহেব পান তাঁর স্বপ্নের সাদা প্রাইভেট কার? জানতে ঈদের চতুর্থ দিন দেখুন তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ অভিনিত 'সাদা প্রাইভেট'।ঈদের পঞ্চম দিনহাফ চান্স(কলম-রাসয়াত রহমান জিকো), পরিচালনায়- শিহাব শাহীন, অভিনয়ে: তৌসিফ মাহবুব, তামিম মৃধা, তানজিন তিশা, সারিকা সাবাহ।গল্প সংক্ষেপ:ফুল কিনতে গিয়ে শ্যামলের সঙ্গে পরিচয় হয় রাকিবের। কথায় কথায় শ্যামল জানতে পারে রাকিবের জীবনে ঘটা প্রতিটি মুহূর্ত আটকে পরে হাফ চান্সের ফাঁদে। ভালোবাসা পেতে গিয়েও কি রাকিবের জীবন থেমে থাকে হাফ চান্সে? শ্যামলের সঙ্গে রাকিবের 'হাফ চান্স' জীবনের গল্প জানতে দেখুন তৌসিফ, তানজিনা তিশা, তামিম মৃধা, সারিকা সাবাহ অভিনিত টেলিফিকশন 'হাফ চান্স' ঈদের পঞ্চম দিন।ঈদের ষষ্ঠ দিনসুরভি(সুরভি-ইমদাদুল হক মিলন), পরিচালনায় চয়নিকা চৌধুরী, অভিনয়ে: ইয়ামিন হক ববি, সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, ডলি জহুর প্রমুখ।গল্প সংক্ষেপ:সুরভি তো মারা গেছে দুর্ঘটনায়। কিন্তু তাও কেন রুম্পা সুরভিকে দেখতে পায়? কেন সুরভির সবকিছু রুম্পার এতো চেনা? রুম্পাকে দেখে সবাই কেন সুরভি বলে ভুল করে? এই সব রহস্য জানতে হলে দেখতে হবে ইয়ামিন হক ববি অভিনিত 'সুরভি' ঈদের ষষ্ঠ দিন।ঈদের সপ্তম দিনচল(চল-অন্তিক মাহমুদ), পরিচালনায় মাহমুদুর রহমান হিমি, অভিনয়ে: ইয়াশ রোহান, সাবিলা নূর, সৈয়দ জামান শাওনগল্প সংক্ষেপ:রহস্যময়ভাবে নিখোঁজ মালিহা। মালিহার খালার কল পেয়ে বন্ধুদের নিয়ে রাকিব বের হয়ে পড়ে মালিহার খোঁজে। কোথায় গিয়েছে মালিহা? কে দায়ী? বন্ধুত্ব, ভালোবাসা ও বেইমানির অ্যাকশনে ভরপুর রোমাঞ্চকর টেলিফিকশন 'চল'। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ইয়াশ রোহান, সাবিলা নূর ও সৈয়দ জামান শাওন অভিনিত 'চল' দেখুন ঈদের সপ্তম দিন।বঙ্গের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছাড়াও 'বঙ্গ বব সিজন ২' দর্শক যেসব টিভি চ্যানেলে দেখতে পাবেন:দীপ্ত টিভিতে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন দুপুর ১টায়এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সন্ধ্যা ৭টায়চ্যানেল নাইনে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।বাংলা টিভিতে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন রাত ৮টা ৩০ মিনিটে।
2
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'দ্বিধা-বিভক্ত' সিনেট অধিবেশন একাই পরিচালনা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিকে বাজেটবিহীন এই অধিবেশনকে 'গুরুত্বহীন' উল্লেখ করে আগেই অধিবেশন বর্জন করেন দুই উপ-উপাচার্য। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইঁয়া এতে যোগ দেননি। ফলে পুরো অধিবেশন কার্যত একাই পরিচালনা করেন উপাচার্য। এতে অংশ নেন ৬৩ জন সিনেট সদস্য। খোঁজ নিয়ে জানা যায়, উপাচার্য কর্তৃক সিনেট অধিবেশন আহ্বানের পর থেকেই 'পছন্দের লোকেদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ফোরাম 'সিন্ডিকেটে' নিয়োগ দিতে উপাচার্য তড়িঘড়ি করে অধিবেশন ডেকেছেন-এমন অভিযোগ ওঠে। এর ফলেই সিনিয়র শিক্ষকবৃন্দ এতে যোগ দেননি বলে জানা গেছে। এমনকি 'আর্থিক বিধি লঙ্ঘন' ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাজেট প্রস্তুত ও সিনেটে উপস্থাপনের ব্যাপার অক্ষমতা জানিয়ে গত ০৭ জুন উপাচার্যকে চিঠি দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন। ফলে বাজেটবিহীন এই অধিবেশন গুরুত্ব হারায়। সিনেটের অধিবেশনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এই অধিবেশনে 'বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি'-এর প্রস্তাবিত স্ট্যাটিউট অনুসমর্থিত হয়। এছাড়াও অধিবেশনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে এস. এম. বাহালুল মজনুন, শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বিশিষ্ট নাগরিক হিসেবে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এ কে এম শামসুজ্জামান খানকে সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এছাড়া, ফাইন্যান্স কমিটিতে সোনালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানকে মনোনয়ন দেওয়া হয়। বাজেট উপস্থাপন না হওয়ায় সিনেটের এই বার্ষিক সভা আগামী ২৩ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়। তবে, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছাড়াই অনুষ্ঠিত এমন সিনেট অধিবেশনে হতাশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ। বিষয়টি নিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানের জন্য এটি সুন্দর হয় নাই। এখানে নৈতিক দুর্বলতা রয়েছে। এটি সকলকে নিয়ে সুন্দরভাবে করা যেত। প্রো-ভাইস চ্যান্সেলররা কেন যাবে না বা কোষাধ্যক্ষ কেন বাজেট দিল না, এটি নিয়ে আলোচনা করা যেত। এতে তারাও সম্মানিত বোধ করতেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
1
রাজধানীর শাহবাগ এলাকার একটি বার থেকে কোটি টাকার দেশী বিদেশী মদ ও বিয়ার জব্দ করেছে র্যাব -৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিকক বারে অভিযান পরিচালনা করে জব্দ করা হয় ২৫০০ দেশী বিয়ার, ১৫০০ বিদেশী বিয়ার ও ৭০০ বিদেশী মদসহ কোটি টাকার মাদক। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
6
এখন থেকে ব্যাক টু ব্যাক ঋণপত্রের (এলসি) আওতায় বাকিতে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণসুবিধা পাবেন রপ্তানিকারকেরা। এ পুনঃ অর্থায়ন ঋণের মেয়াদ হবে ১৮০ দিন ও সুদহার হবে ২ শতাংশ। ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ব্যাক টু ব্যাক এলসির পাওনা পরিশোধে সময় পাবে ৩৬০ দিন। করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে এ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে রপ্তানিকারকেরা ব্যাক টু ব্যাক এলসির আওতায় বাকিতে আমদানি করা পণ্যের পাওনা পরিশোধে ১৮০ দিন সময় পেতেন। নির্ধারিত সময়ে পাওনা পরিশোধ করতে না পারলে ব্যাংক আমদানিকারকের নামে টাকায় ঋণ সৃষ্টি করে তা পরিশোধ করত। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকদের ব্যাংক টু ব্যাক এলসির পাওনা পরিশোধের চাপ কমবে। এতে রপ্তানিকারক প্রতিষ্ঠান মাত্র ২ শতাংশ সুদে ব্যাক টু ব্যাক আমদানি দায় পরিশোধ করতে পারবে। ফোর্সড লোন সৃষ্টির মাধ্যমে আমদানি দায় পরিশোধের প্রয়োজন পড়বে না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী সব ধরনের কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে। এতে রপ্তানিকারক প্রতিষ্ঠানের রপ্তানি কমে গেছে। অর্ডার বাতিল হচ্ছে বা নতুন অর্ডার নেই। পণ্য জাহাজীকরণে দেরি হচ্ছে। ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে যেসব বিদেশি প্রতিষ্ঠান অর্থায়ন করেছিল, তাদের পাওনা সময়মতো পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে বিলম্বে মূল্য পরিশোধ ব্যবস্থার ব্যাক টু ব্যাক আমদানির বিল ইডিএফ থেকে পুনঃ অর্থায়নের মাধ্যমে পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিট বা বিলম্ব মূল্য পরিশোধ ব্যবস্থায় আমদানি করা মূলধনি যন্ত্রপাতির মূল্য এক বছর সময় নিয়ে এককালীন পরিশোধ করা যাবে, যা আগে ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধ করতে হতো। অন্য এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি রপ্তানিকারক থেকে নথিপত্র পেতে বিলম্ব হলেও দেশের আমদানিকারক নথিপত্রে কপি ব্যাংক থেকে এনডোর্স করে আমদানি পণ্য ছাড় করতে পারবে। সময়মতো বিদেশ থেকে নথিপত্র না আসায় ও বিদেশি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোর সেবা বিলম্বিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে সময়মতো পণ্য ছাড় করতে আর সমস্যা হবে না।
0
সাতক্ষীরার কলারোয়ায় ৮ নম্বর কেরালকাতা ও ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৮ নম্বর কেরেলকাতা ইউপিতে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৩ জন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান স. ম মোরশেদ আলী ভিপি, আনারস প্রতীকের উপজেলা বিএনপি প্রচার সম্পাদক আবদুর রাজ্জাক ও মোটরসাইকেল প্রতীকের আওয়ামী লীগ নেতা সরদার আবদুর রউফ।অপরদিকে ১০ নম্বর কুশোডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৪ জন। তাঁরা হলেন নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, মোটরসাইকেল প্রতীকের আওয়ামী লীগ নেতা সাঈদ আলী গাজী, চশমা প্রতীকের ইউনিয়ন যুবলীগ নেতা হাফিজুর রহমান ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাওলানা জিয়াউল ইসলাম।কেরেলকাতা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান স. ম মোরশেদ আলী ভিপি জানান, আগে তিনি ২ বার নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। এবারেও চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন।এ ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ জানান, নির্বাচনে জয়লাভ করলে অসহায় দুস্থ পরিবারের পাশে দাঁড়াবেন। জনগণের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবেন।অন্যদিকে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপি প্রচার সম্পাদক আবদুর রাজ্জাক জানান, এলাকার মানুষ যদি তাঁকে ভোট দিয়ে জয়ী করে তাহলে এলাকার উন্নয়ন, মানুষের প্রত্যাশা পূরণ ও তাঁদের অধিকার আদায়ে কাজ করবেন।কুশোডাঙ্গা নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আসলামুল আলম আসলাম জানান, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন ঘটাতে ইউনিয়নের ভোটাররা অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবেন।এ ইউনিয়নে চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান জানায়, তারুণ্যের প্রথম ভোট এলাকার উন্নয়নের জন্য হোক এলাকার মানুষের মনের মাঝে তরুণ প্রার্থী হিসাবে জায়গা করে নিতে পেরেছি নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে পাশে থাকবেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা জিয়াউল ইসলাম জানায়, এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করলে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায়ে ইউনিয়নের সেবা নিশ্চিত করবেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন বলেন, 'নৌকার বিপক্ষে উপজেলা আওয়ামী লীগ কখনো নেই জনমত জরিপে বোঝা যায় দুটি ইউনিয়ন কেরেলকাতা ও কুশোডাঙ্গায় নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য চেয়ারম্যান প্রার্থীদের থেকে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থীর অবস্থান শীর্ষে।কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দুটি ইউনিয়নের রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, কেরালকাতা ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০ জন এবং কুশোডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, ৩টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩১ জনসহ দুইটি ইউনিয়ন থেকে ১০১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে।
6
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ। তিনি সরকারের মন্ত্রী হয়েও সারা দেশে সড়ক-মহাসড়কের বেহাল অবস্থার বিষয়টি প্রকাশ্যে সামনে নিয়ে এসেছেন। নিজের এলাকার সড়কের দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেছেন, 'মানুষ আমাকে গালি দেয় প্রতিদিন। আমি গ্লাস (গাড়ির) নামাতে পারি না। আমি গ্লাস বন্ধ করে যাওয়ার চেষ্টা করি। তা-ও জোরে যেতে পারি না। রাস্তা খারাপ।' টোল আদায়ের নামে সড়কে গাড়ি আটকে রাখারও সমালোচনা করেন মন্ত্রী। সরকারের নীতিনির্ধারকেরা জোর গলায় ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেন। কিন্তু ট্রাফিক সিগন্যাল থেকে টোল আদায় কোনোটাই তাঁরা ডিজিটাল করতে পারেননি। ঢাকায় কোটি কোটি টাকা দিয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি কেনার পরও ট্রাফিক পুলিশ কোথাও হাত উঁচিয়ে, কোথাও দড়ি টানিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করে। মহাসড়কের সেতুগুলোর টোল আদায় পুরোপুরি স্বয়ংক্রিয় করা হলে যানজট কিছুটা কমত। পৃথিবীর অনেক দেশেই প্রি-পেইড বা আগাম টোল আদায়ের ব্যবস্থা থাকে। আমাদের দেশে করতে অসুবিধা কোথায়? তবে সবচেয়ে যন্ত্রণাদায়ক হলো কাগজপত্র পরীক্ষার নামে মামলার ভয় দেখিয়ে যানবাহন থেকে পুলিশের উৎকোচ আদায়। কোনো যানবাহন সড়ক আইন না মানলে তারা মামলা করতে পারে। নিয়ম অনুযায়ী জরিমানা করতে পারে। কিন্তু সেসব না করে গাড়ি আটকে টাকা আদায় করে। অর্থমন্ত্রী গত বৃহস্পতিবার রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে মহাসড়কের 'আয়ুষ্কাল: চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন। সেই সভায় সাংসদ, আমলা, বিশেষজ্ঞ মিলে অনেকেই ছিলেন। অর্থমন্ত্রী প্রশ্ন রাখেন, সড়ক সংস্কারে প্রতিবছর ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, তারপরও সড়কের এই বেহাল কেন? ওই সভায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, বিআরটিএ অফিসের লোকেরা কাজ করেন না। কেউ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন, কেউ পত্রিকা পড়েন। সড়ক ও সেতু বিভাগের দায়িত্ব হলো দেশের সড়ক যোগাযোগব্যবস্থা সচল রাখা তথা যাত্রীসাধারণের নিরাপদে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করা। যাত্রীর নিরাপত্তার জন্য শুধু অবকাঠামো ঠিক হলেই হয় না, সেই অবকাঠামো যাঁরা ব্যবহার করবেন, তাঁদের অর্থাৎ চালকদের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। গরু-ছাগল চিনলেই কেউ গাড়ি চালানোর লাইসেন্স পেতে পারেন না। সেই সঙ্গে তাঁরা যে গাড়ি সড়কে নামাবেন, সেটিও হতে হবে ত্রুটিমুক্ত। কিন্তু সড়ক ও সেতু বিভাগ কোনোটিই ঠিকমতো করতে পারছে না, যা অর্থমন্ত্রীর কথায় উঠে এসেছে। সড়কের সার্বিক অবস্থা নিয়ে আয়োজিত এ সেমিনারে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকলে অর্থমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অভিযোগের জবাব দিতে পারতেন। মনে আছে, ২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকারে যখন সৈয়দ আবুল হোসেন যোগাযোগমন্ত্রী ছিলেন, তখন অন্য সাংসদের সঙ্গে কাদের সাহেবও সড়কের বেহালের কঠোর সমালোচনা করেছিলেন। এখন কী বলবেন? বাংলাদেশে সড়ক যত বেহাল হোক না কেন, এর নির্মাণ ব্যয় সবচেয়ে বেশি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, কিলোমিটারপ্রতি সড়ক নির্মাণের ব্যয় ভারত ও চীনের তুলনায় বাংলাদেশে অনেক বেশি। সংস্থাটির মতে, উচ্চমাত্রায় দুর্নীতি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়া ও দরপত্রে প্রতিযোগিতা না থাকার কারণেই সড়ক নির্মাণের ব্যয় অনেক বেশি হয়। বিশ্বব্যাংক জানায়, চার লেন সড়ক নির্মাণের মধ্যে রংপুর-হাটিকুমরুল মহাসড়কের প্রতি কিলোমিটারের জন্য ৬৬ লাখ ডলার, ঢাকা-সিলেট মহাসড়কে ৭০ লাখ ডলার, ঢাকা-মাওয়া মহাসড়কে ১ কোটি ১৯ লাখ ডলার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ লাখ ডলার ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২৫ লাখ ডলার খরচ নির্ধারিত হয়েছে। অন্যদিকে চার লেন সড়ক তৈরিতে ভারতে ১১ থেকে ১৩ লাখ ডলার ও চীনে ১৩ থেকে ১৬ লাখ ডলার খরচ হয়। ওই সভায় নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আরেকটি মৌলিক প্রশ্ন তুলেছেন। বাংলাদেশের প্রকৌশলীদের দাবি, বৃষ্টির কারণে সড়ক নষ্ট হয়। কিন্তু মালয়েশিয়া ও যুক্তরাজ্যেও সারা বছর বৃষ্টি থাকে। সেখানে সড়কগুলো টেকসই হয় কী করে? অর্থমন্ত্রীর বক্তব্য যেদিন (২০ ডিসেম্বর, ২০১৯) সব পত্রিকায় ছাপা হয়েছে, সেদিনই প্রথম আলোর ভেতরের পাতায় সড়ক নিয়ে আরেকটি খবর, 'সেতু দেবে উত্তরের পথে তীব্র যানজট'। ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুয়াগাতী সেতুটি দেবে যাওয়ায় গত বুধবার সন্ধ্যা থেকে সেটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে উত্তরবঙ্গের ১১ জেলায় যাতায়াতকারী যানবাহনের চালক ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সরকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে সড়ক অবকাঠামোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। গত ৯ বছরে নতুন সড়ক-মহাসড়ক নির্মাণ ও উন্নয়নে ৪৬ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরেও ব্যয় হয়েছে ১৩ হাজার ৭০ কোটি ৯৪ লাখ টাকা। ওই অর্থবছরে রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে ১ হাজার ৭০৪ কোটি ৪৮ লাখ টাকা। কিন্তু এরপরও সড়কের বেহাল দশা কাটেনি। বিশ্বব্যাংকের 'বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট-২০১৯' প্রতিবেদনে বলা হয়, সড়ক অবকাঠামোর মানের ভিত্তিতে প্রণীত সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নেপাল ছাড়া অন্য সব দেশের তুলনায় পিছিয়ে আছে। নেপাল পাহাড়ি দেশ। আর বাংলাদেশের ৯০ শতাংশ এলাকা সমতল। তারপরও এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৩৫ দশমিক ২। শ্রীলঙ্কার স্কোর ৪৬ দশমিক ৭, ভারতের ৫৭ দশমিক ৪ এবং পাকিস্তানের ৪৯ দশমিক ১। সামগ্রিকভাবে অবকাঠামো বিবেচনায় ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম। কেন্দ্রীয় সড়ক গবেষণাগারের প্রতিবেদনেও সড়কব্যবস্থার যে চিত্র এসেছে, তা-ও স্বস্তিকর নয়। সরকারের হাইওয়ে ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স (এইচডিএম) হিসাব বলছে, সারা দেশে 'দুর্বল' সড়কের দৈর্ঘ্য ২ হাজার ৫২৮ কিলোমিটার; 'খারাপ' তালিকাভুক্ত সড়কের দৈর্ঘ্য ১ হাজার ২৮২ কিলোমিটার, আর 'খুব খারাপ' সড়ক রয়েছে ১ হাজার ৮৪৩ কিলোমিটার। বিশেষজ্ঞরা মনে করেন, সড়ক নির্মাণ ও সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণেই এমনটি হয়েছে। তবে দুই মন্ত্রীর সংক্ষুব্ধ বক্তব্য থেকে এ কথা ভাবার কারণ নেই যে দেশের সড়ক ও সেতুগুলোই শুধু বেহাল অবস্থায় আছে। কিংবা এই মন্ত্রণালয়েই দুর্নীতি হয়। কোনো মন্ত্রণালয়ই দুর্নীতি, অনিয়মের বাইরে নয়। সেই সঙ্গে যুক্ত হয়েছে অদক্ষতা। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাবে দুর্নীতিতে বাংলাদেশ পরপর পাঁচ বছর চ্যাম্পিয়ন হয়েছিল। একবার আওয়ামী লীগ আমলে। চারবার বিএনপির আমলে। কিন্তু আওয়ামী লীগ একটানা ১১ বছর দেশ শাসনের পরও দুর্নীতির মাত্রা কমেছে বলা যায় না। এ ক্ষেত্রে আমরা এক ধাপ এগোই তো দুই ধাপ পিছিয়ে যাই। ২০১৮ সালের টিআইয়ের সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৯তম, ১৮০টি দেশের মধ্যে। অথচ ২০১৭ সালে আমরা ছিলাম ১৪৩তম। শুদ্ধি অভিযানের আগে সরকারের কোনো মন্ত্রী প্রশাসনিক দুর্নীতি ও টেন্ডারবাজির কথা স্বীকার করেননি। এখন করছেন। অভিযুক্তদের কাউকে কাউকে বিচারের আওতায় আনা হয়েছে। বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের প্রতিষ্ঠান একাই গণপূর্ত মন্ত্রণালয়ের এক-তৃতীয়াংশ কাজ বাগিয়ে নিয়েছিল। এর পেছনে ছিল কোটি কোটি টাকার উৎকোচ-বাণিজ্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনের কেনাকাটার দুর্নীতি রূপকথাকেও ছাড়িয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবাসহ অনেক মন্ত্রণালয়ের দুর্নীতির কারণে সেবাপ্রার্থীরা অতিষ্ঠ। স্থানীয় সরকার সংস্থার কত বরাদ্দ কোথায় যায়, কেউ জানে না। কাঙ্ক্ষিত হারে দারিদ্র্য না কমার কারণ চিহ্নিত করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে যে বরাদ্দ দেওয়া হয়, তার বেশির ভাগই দরিদ্র মানুষ পায় না। লোপাট হয়ে যায়। অর্থমন্ত্রী সড়ক ও সেতু খাতের বেহাল অবস্থার কথা বলেছেন। কিন্তু তাঁর নিজের মন্ত্রণালয়টি খুব ভালো চলছে, তা বলা যাবে না। অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বেশির ভাগই পূরণ হয়নি। তিনি দ্রুততম সময়ে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলেছিলেন। আসেনি। বলেছিলেন, খেলাপি ঋণের মাত্রা কমাবেন। কমেনি। আশ্বাস দিয়েছিলেন, ব্যাংকের সুদের হার এক অঙ্কে নিয়ে আসবেন। আসেনি। শেয়ারবাজারে স্থিতি আনার অঙ্গীকার করেছিলেন। এখন শেয়ারবাজারের অবস্থা অত্যন্ত শোচনীয়। ধারণা করা হয়েছিল, আমলা মন্ত্রীর স্থলে ব্যবসায়ী মন্ত্রী এলে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতির বক্তব্যে মনে হচ্ছে, সেটিও সুদূর পরাহত। সোহরাবহাসান:প্রথমআলোর যুগ্ম সম্পাদক ও কবি[]
8
বুয়েটে আবরার হত্যাকাণ্ডের ঘটনায় কিছু স্থায়ী সংস্কার হবে বলে ক্ষীণ আশা ছিল, কিন্তু সেটা মিলিয়ে যাচ্ছে। এই লেখায় আমরা কয়েকটি বিষয়ে ছাত্রদের ১০ দফা এবং তার সঙ্গে শিক্ষক সমিতিসহ উপাচার্যের মেনে নেওয়ার মধ্যে কিছু অসংগতির দিকে নজর দেব। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) ছাত্র ছিলেন এবং সংগত কারণে এই বিভাগের শিক্ষার্থীরা নেতৃত্বের পুরোভাগে রয়েছেন। ছাত্রদের পক্ষ থেকে উপাচার্য ড. সাইফুল ইসলামের পদত্যাগের দাবি তোলা হয়নি। প্রশ্ন হচ্ছে যেখানে ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন অ্যালামনাই অ্যাসোসিয়েশন বুয়েটের সাম্প্রতিক পরিস্থিতিতে উপাচার্যের পদত্যাগ যুক্তিসংগত মনে করল, সেখানে ছাত্রনেতৃত্বের পক্ষ থেকে তা দরকারি মনে হলো না কেন? সনি হত্যার পর তৎকালীন ভিসিকে অপসারণ করা হয়েছিল। সনি হত্যাকাণ্ড বলেই নয়, আবরারের ক্ষেত্রে যা ঘটেছে, তার সঙ্গে অন্য অনেক সন্ত্রাসের তুলনা চলে না। অবশ্য প্রতিটি ঘটনাই তার নিজস্ব বৈশিষ্ট্যে বিচার্য। তুলনা করা নিরর্থক। তবে আবরার বাক্স্বাধীনতার জন্য বলি হয়েছেন, সেটা বিচ্ছিন্ন নয়। সেখানে হন্তারকেরা পদ্ধতিগতভাবে নির্যাতন চালিয়ে গেছে। শুধু নিহত হওয়ার কারণে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটেছে। আমরা গর্জে উঠেছি। ভিসি এটা জানতেন, অথচ ব্যবস্থা নিতেন না। যদি তিনি বলেন, তিনি টর্চার সেলের খবর রাখতেন না, তাহলে তাঁকে অপসারণ করা বেশি প্রাসঙ্গিকতা পেয়ে যায়। ছাত্রদের ১০ দফার বেশির ভাগই আবরার ফাহাদ হত্যাকাণ্ডভিত্তিক, কিন্তু বুয়েটের কিছু বিষয়ে অনতিবিলম্বে সংস্কার দরকার। দরকার কতগুলো আইনের কার্যকর প্রয়োগ। এ জন্য দরকার ছিল প্রাতিষ্ঠানিক উদ্যোগ, কিন্তু আন্দোলনরত ছাত্ররা সংগঠন বা প্রতিষ্ঠানগতভাবে দাবি তোলেননি। এটা তাৎক্ষণিক। সবাই, বিশেষ করে প্রশাসন ও সরকার অপেক্ষা করছে ওরা কখন ঘরে ফিরবে। ওরা ঘরে ফিরলেই অস্বস্তি মুছে যাবে। শিক্ষক সমিতির শক্তিশালী সংগঠন আছে। তারা দলাদলি ছাড়া সুন্দরভাবে ভোট করে। তারা ঐক্যবদ্ধ। কিন্তু এই গুণাবলিসমৃদ্ধ হলেই এ সমাজব্যবস্থার অংশ হিসেবে ঐতিহ্যবাহী বুয়েটে পরিবর্তন আনা যায় না; তারও প্রমাণ বুয়েটের এই শিক্ষক সমিতি। তারা ভিসির অনিয়মের বিরুদ্ধে কড়া কড়া রেজল্যুশন নিয়ে রেখেছিল, তাতে ভিসির কিছুই হয়নি। সুতরাং বুয়েট পরিস্থিতি মোকাবিলা করা হয়ে যাবে, যদি ছাত্ররা প্রস্থান করেন। 'বুয়েট কেমন চলছে'-এই মর্মে একটি অভ্যন্তরীণ তদন্ত করার রেজল্যুশন ছিল, কিন্তু সমিতি তা করেনি বা করতে পারেনি। ছাত্ররাও অমন দাবি তুলবেন না, অভিভাবকেরাও তুলবেন না। এ পর্যন্ত যা কিছু ঘটেছে, তার প্রতি কোনো পদ্ধতিগত সাড়া আমরা দেখিনি। কারণ, আবরার হত্যাকাণ্ডের পরে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট, এমনকি শৃঙ্খলাসংক্রান্ত বোর্ড অব রেসিডেন্স কোনো বৈঠকে বসেনি। উপাচার্যের দিক থেকে সবচেয়ে বড় বিচ্যুতি ঘটেছে, তিনি যে প্রক্রিয়ায় ছাত্ররাজনীতি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন, সেখানে। আমরা জনপ্রিয় সিদ্ধান্তের দিকে বেশি ঝুঁকে পড়ি। সে কারণেই দলীয় ছাত্ররাজনীতি বন্ধের খবরটিকে বড় শিরোনাম বানাতে পেরে আমরা স্বস্তি পেয়েছি। ভেবেছি, সমাজের প্রতি আমরা দায়িত্বটা সারলাম। অথচ উচিত ছিল সনি হত্যার পর একইভাবে ছাত্ররাজনীতি নিষিদ্ধ নিয়ে যে রাজনীতিটা হয়েছিল তার অসারতা তুলে ধরা। ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলাম, তা-ও 'নিজস্ব ক্ষমতাবলে', ভিসি একটা সস্তা রাজনীতি করলেন। আমরা বোকার মতো সেটাকে বাহবা দিলাম। ভিসি তাঁর সিদ্ধান্তের বৈধতা বুয়েট আইন থেকে নেননি, নিয়েছেন সংবাদমাধ্যমের হেডলাইন থেকে। অথচ এখন ভিসির জবাবদিহির সময়, সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার সময়। তাঁর চাকরির শর্ত হলো তিনি ক্যাম্পাসে থাকবেন। তিনি অসদাচরণ করে চলেছেন। কারণ, তিনি তাঁর নিজের বাড়িতে থাকেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভিসি বলেছেন, 'নিজস্ব ক্ষমতাবলে আমি ক্যাম্পাসে সব ধরনের সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করছি।' এই ক্ষমতা নির্দিষ্টভাবে আছে, এমন বিধান নেই। তিনি জরুরি ভিত্তিতে যে একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট বা বোর্ড অব রেসিডেন্সের সভা ডাকলেন না, সেটা অমার্জনীয় অসদাচরণ। সেটা তিনি করেননি বলে আমরা তাঁর সিদ্ধান্তের শুদ্ধতা এবং ঔচিত্যবোধ নিয়ে প্রশ্ন তুলতে পারি। কারণ, আবরার হত্যাকাণ্ডের আবহে তৈরি হওয়া গভীর আবেগের মধ্যে ছাত্ররা যা নিষিদ্ধের দাবি করেছেন, সেটা নিষিদ্ধই ছিল। ছাত্ররা সম্ভবত আইনটি জানেন না, কারণ তাঁদের ক্যাম্পাস আইনটি তাঁদের জানায়নি। এখন থেকে ভর্তি আদেশে বোর্ড অব রেসিডেন্স অর্ডিন্যান্সের কপি গেঁথে দেওয়া উচিত। এটা নিশ্চিত করা হলে ছাত্ররা জানবেন যে তাঁরা কী শর্তে ভর্তি হলেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির প্রধান হলেন ডিএসডব্লিউ। বর্তমানে যিনি আছেন, তিনি ড. মিজানুর রহমান। তাঁকে বললাম, বলুন ছাত্রসংগঠনগুলো বেআইনিভাবে চলছিল। বললেন, এটা বলা কঠিন। কারণ, আমিও ছাত্রসংগঠন করতাম। তারপর প্রশ্নের পর প্রশ্ন করায় তিনি স্বীকার করলেন, এগুলো বেআইনি। তাঁকে ধন্যবাদ, তিনি যুক্তি মানলেন। বললেন, জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তাঁদের উচিত ছিল বুয়েট আইনের আওতায় সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করা। তাঁকে বললাম, আপনাদের ভিসির ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত হিসেবে নয়, বুয়েটের আইন কী বলে, সেটা পোস্টার করে দেয়ালে দেয়ালে লাগিয়ে দিন। আপনারা তাহলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের অহেতুক বিতর্ক থেকে বাঁচাবেন। অন্তত মুঠোফোনে ড. মিজানুর একমত হয়েছেন। আর আমরা যাঁরা সাংবাদিক, তাঁরাও সঠিক সময়ে সঠিক প্রশ্নটি করতে পারিনি। ভিসি যখন ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিলেন, তখন সাংবাদিকদের এই প্রশ্ন করা উচিত ছিল যে যা নিষিদ্ধ, যা সনির হত্যার পরে তৎকালীন ভিসি একা নন, একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিয়ে করেছিলেন, তা ১৭ বছরের ব্যবধানে এখন 'নিজস্ব ক্ষমতাবলে' চালিয়ে দিচ্ছেন কেন? তাহলে ভিসি ও তাঁর প্রশাসনের 'সাহসী' সিদ্ধান্তের বেলুনটা চুপসে যেত। অথচ সেটা হলো না। একই কুমিরের ছানা বুয়েট প্রশাসন দ্বিতীয়বার দেখিয়ে দিল। এর দায় অবশ্য ভিসির একা নয়। গোটা বুয়েট প্রশাসনকেই নিতে হবে। আর অন্যদিকে ছাত্রলীগের যাঁরা বিরোধী, বিভিন্ন সচেতন গণতান্ত্রিক মহল, তাঁরা গণতন্ত্রের নামে এক মুখে বুয়েট ছাত্রদের বাহাদুরিকে শাবাশ দিচ্ছেন; অন্য মুখে বলছেন ছাত্ররাজনীতি বন্ধের জায়গাটাই শুধু গোলমেলে। আবার অনেকে হাপিত্যেশ করছেন এই বলে যে মাথাব্যথার জন্য মাথা কাটা ঠিক হচ্ছে কি না। অথচ এসবই বুয়েটের জন্য অপ্রাসঙ্গিক। নিরেট একটি প্রশ্ন প্রাসঙ্গিক, বুয়েটে আইন অমান্য চলবে কি চলবে না। বুয়েট আইনের কোথাও রাজনীতি শব্দটিই নেই। আমাদের প্রচলিত আইনের কোথাও ছাত্ররাজনীতির সংজ্ঞা নেই। অননুমোদিত সংগঠন আপনা-আপনি নিষিদ্ধ। ডিএসডব্লিউ চাইলে ছাত্রলীগের মতো সংগঠনের কার্যক্রমে অনুমোদন দিতে পারে। সবার কাছে তাই অনুরোধ, বুয়েটকে আগে বুয়েট আইনে চলতে দিন। ছাত্ররাজনীতি বন্ধের সিদ্ধান্তের বিতর্কের বেড়াজালে বুয়েটকে ভেসে যেতে দেবেন না। এই বিতর্কের ঝোড়ো হওয়া থেকে বুয়েট নিজেকে বাঁচাতে চাইলে বুয়েটকে আইন আঁকড়ে ধরতে হবে। আইন মানলেই ছাত্রলীগ, ছাত্রদল বা অন্য যারাই আছে, তারা বুয়েট ক্যাম্পাসে তৎপরতা চালাতে পারবে না। ছাত্ররা সংগঠনগুলোর অফিস তুলে দিতে বলেছেন, শতভাগ সঠিক দাবি। আইন হলো ডিএসডব্লিউর লিখিত অনুমতি ছাড়া বুয়েটে সংগঠন চালানো যাবে না। এ রকম ২৯টি সংগঠন আছে। তার মধ্যে কোনো ছাত্রসংগঠন নেই। সুতরাং তাদের অফিসও থাকতে পারবে না। সনি হত্যার আগে বুয়েটের টেন্ডার একপ্রকার ছিনিয়ে নিতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা। বুয়েট ছাত্রদল শাখা দেখল, তাদের মুখের খাবার অন্যরা কেড়ে নেবে কেন। তাই তারা রুখে দাঁড়াল। এ নিয়েই ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হলো। আর তাতে হলে থাকা সনি তাঁর বান্ধবীর সঙ্গে কৌতূহল মেটাতে গিয়ে ক্রসফায়ারে নিহত হলেন। সেই ঘটনায় যাঁরা বহিষ্কৃত হয়েছিলেন, তাঁরা আর ক্যাম্পাসে ফিরতে পেরেছিলেন কি না, ফাঁসির হুকুম কার্যকর হয়েছিল কি না, তা সংশ্লিষ্টরা 'অনেক পুরোনো' ঘটনা বলে স্মরণ করতে পারে না। অন্য বড় খবরের আড়ালে বুয়েট চাপা পড়ার আগেই প্রতিটি অননুমোদিত কমিটির সদস্যদের শোকজ করুন। আবরার খুন ও ছাত্ররাজনীতিবিষয়ক তর্ক থেকে অবৈধ সাংগঠনিক তৎপরতা বন্ধের বিষয়টিকে পৃথক করুন। মিজানুর রহমান খান:প্রথম আলোর যুগ্ম সম্পাদক[]
8
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে শৃঙ্খলা আনতে পারলে সব উন্নয়ন ব্যর্থ হয়ে যাবে। পরিবহন ও সড়কে এখন শৃঙ্খলার সংকট রয়েছে। তাই সড়কে শৃঙ্খলা আনাই আমাদের প্রধান চ্যালেঞ্জ। সড়ক শুধু একদিন নয়, প্রতিদিন নিরাপদ হতে হবে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর সড়ক ভবন অডিটরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত 'গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেতুমন্ত্রী বলেন, আমাদের সড়কে শৃঙ্খলার বড় ধরনের সংকট রয়েছে। শৃঙ্করা ফেরাতে সারাদেশে রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার, আন্ডারপাস, মেরিন ড্রাইভ, টার্নেল নির্মাণ করা হচ্ছে। এমনকি সীমান্ত এলাকায় সড়ক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তারপরও আমরা সড়কে শৃঙ্খলা আনতে পারছি না। সড়কে শৃঙ্খলা আনতে আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের সব উন্নয়ন ব্যর্থ হয়ে যাবে। তাই সড়কে শৃঙ্খলা আনাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। একদিন সুন্দর ব্যানার, পোষ্টার ও প্ল্যাকার্ড লাগালেই আমাদের দায়িত্ব শেষ হবে না। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাধারণ মানুষ নিয়ম মানে। দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা দেশের ২২ সড়কে তিন চাকার ছোট যানবাহন ইজি বাইক, নসিমন-করিমন চলাচল নিষিদ্ধ করেছি। কিন্তু এই নিষেধাজ্ঞা অনেক জায়গায় মানা হচ্ছে না। সম্প্রতি মোটরসাইকেল নতুন উপদ্রব হয়ে দাঁড়িয়েছে। তারা নিয়ম মানছে না। তারা রাজনৈতিক কর্মী ও তরুণ। কিছু রাজনৈতিক কর্মী একসঙ্গে ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল নিয়ে রাস্তায় নেমে তিনজন বসে, হেলমেটও পড়ে না। এতে বোঝা যায় তারা দাপট দেখাচ্ছে। ওবায়দুল কাদের আরও বলেন, বিআরটিএ'র ড্রাইভিং লাইসেন্স দেয়া করেছে। ছুটির দিনে কাজ করে আটকে থাকা লাইসেন্সগুলো দিয়ে দিত হবে। লাইসেন্সের জট খুলেছে, আগামীতে আর জট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিআরটিএতে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের নিয়মের মধ্যে আনতে হবে। লেনদেনের মাধ্যমে যারা তদবির বন্ধ করতে হবে। আমি যতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি ততদিন কোনো অনিয়ম ও দুর্নীতি মেনে নেয়া হবে না। সড়ক নিরাপদ আছে কি না সেটাই আমার কাছে বড় বিষয়। সড়কে দুর্ঘটনা কমেছে কি না, গাড়ির ফিটনেস আছে কি না, চালকের লাইসেন্স আছে কি না, চালক গাড়ি চালানোর যোগ্য কি না- এগুলো আমার দেখার বিষয়। পাখির মত মানুষ মরার মর্মান্তিক দৃশ্য মানুষ হিসেবে আমি সইতে পারি না। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলেনের চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
6
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ'র মেয়াদ তিন বছর করে বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। একপ্রজ্ঞাপনে বলা হয়, 'পানি সরবরাহ নিষ্কাশন ও পয়:নিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২৮ (২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খান-কে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থ্যাৎ ১৪ অক্টোবর থেকে তিন বছরের জন্য ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুন:নিয়োগের জন্য সরকারের অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।' অপর প্রজ্ঞাপনে বলা হয়, 'পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬' এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর, অর্থাৎ ১ নভেম্বর থেকে তিন বছরের জন্য চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগে সরকারের অনুমোদন জ্ঞাপন করা হলো।'
6
মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে প্রতিবছরই নতুন নোটের চাহিদা বাড়ে। রোজার ঈদের মতোই কোরবানি ঈদে নতুন নোট ছাপানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উপলক্ষে আগামী ২৯ জুন থেকে বাজারে নতুন টাকার নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। ৭ জুলাই পর্যন্ত নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ। গ্রাহকরা যেন ভোগান্তি ছাড়াই নতুন টাকার নোট বিনিময় করতে পারেন সে লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের শাখা থেকে এ টাকা ছাড় করা হবে। তবে একই ব্যক্তি একবারের বেশি নতুন টাকার নোট নিতে পারবেন না। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন। যেসব ব্যাংকের শাখায় মিলবে নতুন নোট-এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা ও কচুক্ষেত করপোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব করপোরেট শাখা ও রামপুরা টিভি শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার ও কাকরাইল শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা ও ফরেন এক্সচেঞ্জ শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা ও জাতীয় সংসদ ভবন শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা ও শাহজালাল এভিনিইউ শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, রূপালী ব্যাংকের রাজারবাগ শাখা ও স্থানীয় কার্যালয় শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের দক্ষিণখানের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা ও নিউমার্কেট শাখা, ব্যাংক এশিয়া লিমিটেডের বনানী-১১ ও ধানমন্ডি শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এ্যালিফেন্ট রোড শাখা, এবি ব্যাংকের প্রগতি সরণি শাখা, প্রিমিয়ার ব্যাংকের বসুন্ধরা শাখা ও বনানী শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএলর গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা ও ট্রাষ্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা।
0
চুনারুঘাটে অনৈতিক কাজের অভিযোগে এনে দেবর-ভাবিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের খবর পাওয়া গেছে। নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। তবে এ ঘটনায় মামলা হয়নি।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই উপজেলার এক যুবক (১৮) তাঁর চাচাতো ভাইয়ের ঘরে যান। এ সময় তাঁদের আটকে রাখে, পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে জানালে তিনি দেবর-ভাবিকে আটকে রাখার সিদ্ধান্ত দেন। এ সময় রাতে দেবর-ভাবিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে শ্বশুরবাড়ির লোকজন।এদিকে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুনরায় তাঁদের নির্যাতন চালায়। পরে বিকেলে শিকল বাঁধা অবস্থায় রাস্তায় হাঁটিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে যায়। এ সময় কয়েকজন ছবি তোলে। তা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।ওই ইউপি সদস্য আজাদ মিয়া বলেন, 'আমি ঘটনা জানি না। আমার নাম ভাঙিয়ে কে বা কারা এ কাজ করেছেন।'এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, শ্বশুরবাড়ির লোকজন তাঁদের বেঁধে নির্যাতন করছেন। আমার কাছে দেবর-ভাবিকে নিয়ে এলে আমি তাঁদের পরিবারের জিম্মায় দিয়ে সালিসের মাধ্যমে বিষয়টি সমাধান করি।শিকল দিয়ে বেঁধে রাস্তায় হাঁটানোর ব্যাপারে তিনি বলেন, 'আমি এটাকে সমর্থন করি না। একজন মানুষকে এভাবে রাস্তায় হেনস্তা করা ঠিক হয়নি। এটা মানবাধিকারের লঙ্ঘন।'চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ আজকের পত্রিকাকে বলেন, 'বিষয়টি ফেসবুকে দেখেছি। এটা মারাত্মক অপরাধ। ভুক্তভোগী নারী মামলা করলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'
6
জামালপুরের সরিষাবাড়ীতে ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় (জেএফসিএল) ভেজা ও ছেঁড়া বস্তায় পচা সারের কারণে উত্তোলন বন্ধ করে দিয়েছেন ডিলাররা। ফলে গত ৫ দিন ধরে বৃহত্তর ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের ২০ জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। যমুনা সার কারখানার বিক্রয় শাখা সূত্র জানায়, কারখানায় বর্তমানে নিজস্ব উৎপাদিত ইউরিয়া সার মজুত রয়েছে ৫২ হাজার ২৬০ টন। অপরদিকে বাইরে থেকে আমদানি করা সারের মজুত রয়েছে ৩৩ হাজার ৪৪৯ টন। বিসিআইসির তালিকাভুক্ত ডিলারদের প্রতি মাসে কারখানার কমান্ড এরিয়ায় সরবরাহের জন্য ১২ টন সার বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে যমুনা সার কারখানার উৎপাদিত ১০ টন ও আমদানি করা ২ টন সার গ্রহণ বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। ডিলার চাঁন মিয়া এন্টারপ্রাইজের মালিক মোজাম্মেল হক মুকুল ও মেসার্স এল কে এন্টারপ্রাইজের মালিক লুৎফর রহমান অভিযোগ করেন, খোলা আকাশের নিচে ফেলে রাখা সার দীর্ঘদিন ধরে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে এর গুণগত মান নষ্ট হয়ে যায়। কর্তৃপক্ষ পুনরায় সেগুলো রিফাইন ও রি-প্যাকিং করে ডিলারদের নিতে বাধ্য করে। সারগুলো জমিতে প্রয়োগের সময় পাউডার হয়ে উড়ে যায় ও ফসলের কোনো কাজেই আসে না। নিম্নমানের এই সার কৃষকরা গ্রহণ না করায় ডিলারদের প্রতি মাসে বিপুল অঙ্কের টাকা লোকসান গুনতে হচ্ছে। তাই তারা এসব গ্রহণ বন্ধ করে দিয়েছে। কারখানার কর্তৃপক্ষ দায় এড়াতে জমাট বাঁধা সার ট্রাক্টর দিয়ে পিষে ও হাতুড়ি দিয়ে ভেঙে সেগুলো রি-প্যাকিং করে ডিলারদের বরাদ্দকৃত সারের সঙ্গে ঢুকিয়ে দেয়। এ কারণে গত আগস্ট মাসেও ডিলাররা ৩ দিন সার উত্তোলন বন্ধ রাখেন। গত ২৩ আগস্ট এক সমঝোতা বৈঠকে কর্তৃপক্ষ ভালো সার সরবরাহের প্রতিশ্রতি দিলে সরবরাহ শুরু হয়। কর্তৃপক্ষ শর্ত অমান্য করায় ডিলাররা ফের সরবরাহ নেয়া বন্ধ করে দিয়েছেন। এ ব্যাপারে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুজিদ মজুমদারের বক্তব্য জানতে মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কারখানার ব্যবস্থাপক (বিক্রয়) ওয়ায়েছুর রহমান জানান, ডিলাররা ৫ দিন ধরে সার গ্রহণ বন্ধ রেখেছে। ডিলারদের সঙ্গে আলোচনা করেছি। তাদের দাবিগুলো কারখানার কর্তৃপক্ষকে জানানো হবে।
6
বিশ্বনাথে আল মাদরাতুল হানাফিয়্যাহ মাদ্রাসার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ওয়ান-বাংলা নিউজের সম্পাদক জাকির হোসেন কয়েছ।মাদ্রাসার পরিচালক শহিদুর রহমানের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা মুখতার হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক ও আল মাদরাসাতুল হানাফিয়্যার উপদেষ্টা রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাংবাদিক শাহীন আহমদ, কবি এখলাছ উর-রহমান এখলাছ ও তৌফিক চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র নাদের আহমদ।
6
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওর থেকে অজ্ঞাত (৫৫) বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানার পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের মাজকান্দি নামক হাওর থেকে একদল পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবুল খয়ের।পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মাজকান্দি হাওরে কৃষিকাজ করতে যান স্থানীয় কয়েকজন কৃষক। এ সময় গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত এক বৃদ্ধের মৃতদেহ দেখতে পান তাঁরা। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবগত করলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলাওয়ার হোসেন বলেন, 'স্থানীয় লোকজন মাজকান্দি হাওরে কাজ করতে যাওয়ার সময় এক বৃদ্ধের মরদেহ দেখতে পান। বিষয়টি আমি জানার পর প্রশাসনকে অবগত করি।'নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ডালিম আহমেদ বলেন, 'খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে আমরা পরিচয় জানার চেষ্টা করছি।'
6
দেশের অন্যান্য এলাকার মতো নেত্রকোনায়ও বাড়ছে করোনার সংক্রমণ। কিন্ত এ পরিস্থিতিতেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে। রাস্তায় চলাচলকারীরাও সবাই মাস্ক পড়ছেন না। যদিও প্রশাসনের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হচ্ছে। ঘরের বাইরে সবাইকে মাস্ক পড়তে বলা হচ্ছে।গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোম আইসোলেশানে আছেন ১৫৬ জন। দুই জন উপজেলা নির্বাহী কর্মকর্তাও হোম আইসোলেশানে আছেন।নেত্রকোনার শহরের নাগড়া, দত্তমার্কেট, মোক্তারপাড়া, ছোটবাজার, বড়বাজার ও তেরী বাজার এলাকা ঘুরে দেখা গেছে, জেলা প্রশাসন, পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং করো হচ্ছে। কিন্তু বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। হাট-বাজার, গণপরিবহন, হোটেল সবকিছুতেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে একধরনের গা ছাড়া ভাব লক্ষ্য করা গেছে। অধিকাংশ মানুষের মুখেই মাস্ক দেখা যায়নি। যারা মাস্ক ব্যবহার করছেন তারাও মুখে মাস্ক না লাগিয়ে থুতনিতে ঝুলিয়ে রেখেছেন। কেউ কেউ মাস্ক বুকপকেটে রেখে দিয়েছেন। যে যার মতো স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেই ঘুরাফেরা করছে। কেউ দোকানে দাঁড়িয়ে পান করছেন, আবার কেউ সিগারেট টানছেন, কেউবা ফলের দোকান থেকে ফল কিনছেন। কিন্তু কারো মুখে মাস্ক নেই। অন্যদিকে শহরের ছোট বড় গাড়ির চালকরা মাস্ক হাতে রেখেই যাত্রীদের ডাকাডাকি করছেন।দত্তমার্কেট এলাকার ফল কিনতে আসা হাবিব নামের এক ব্যক্তি মাস্ক থুতনিতে ঝুলিয়ে রেখে ফল কিনছেন। তিনি বলেন, অনেক সময় মনের অজান্তে মাস্ক খুলে পড়ে। পরে অবশ্য তিনি অনেকটা বিব্রত বোধ করে মুখে মাস্ক ঝুলিয়ে নেন।অটোরিকশার চালক কামাল মিয়া মাস্ক খুলে যাত্রীদের ডাকাডাকি করছেন। তিনি বলেন, মুখে মাস্ক পড়ে যাত্রীদের ডাকাডাকি করা যায় না। মুখ খুললে বা নড়ালেই মাস্ক সরে যায়। তাই তিনি একেবারে মাস্ক খুলে হাতে রেখে দিয়েছেন।শহরের ছোবাজার এলাকায় সবজি বাজারে গিয়ে দেখা গেছে একই অবস্থা। অধিকাংশ ক্রেতা আর বিক্রেতার মুখে মাস্ক নেই। মাস্ক কেন পড়ছেন না জানতে চাইলে অনেকেই বুক পকেট অথবা প্যান্টের পকেট থেকে মাস্ক বের করে দেখান।সবজি বিক্রেতা আলমগীর জানান, মাস্ক পড়লে ক্রেতারা কথা বুঝে না। তাই পকেটে মাস্ক রেখে দিয়েছি।শহরের বড়বাজার এলাকায় গিয়ে মাছের বাজারে দেখা গেছে, অর্ধশতাধিক মানুষ গাদাগাদি করে মাছের দরদাম করছেন। কিন্তু কারও মুখে মাস্ক নেই। কেউ মাস্ক বুকপকেটে রেখেছেন। কেউবা প্যান্টের পকেটে। আবার কেউ মাস্ক ছাড়াই বাজারে এসেছেন।মাছ বিক্রেতা খাইরুল ইসলাম জানান, মাস্ক একটা পকেটে রেখে দিয়েছি। আমরাতো এমনিতে ভাইরাসের মধ্যে থাকি। আমাদের নতুন করে কোনো ভাইরাস ধরবে না।একই অবস্থা দেখা গেছে ফুটপাতের দোকানিদের।এ বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার উপসহকারী পরিচালক শাহ আলম মিয়া বলেন, করোভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর আমরা বাজার মনিটরিংয়ে পাশাপাশি মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি। অনেক সময় মাস্ক না পরার কারণে গত দুই বছরে অনেককে জরিমানাও করেছি। কিন্তু জরিমানাতো সাময়িক সমাধান। এজন্য মানুষকে সচেতন হতে হবে। এর বিকল্প নেই।সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নিয়মিত মাইকিং করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।নেত্রকোনা জেলার সিভিল সার্জন মো. সেলিম মিয়া বলেন, করোনাভাইরাসের নতুন ডেউ দেখা দেওয়ার পর থেকে জেলায় প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২৬ জন আক্রান্ত হয়েছেন। মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। সবাইকে সচেতন হতে হবে। না হলে এই সংক্রমণ রোধ করা সম্ভব নয়।
6
প্রতি বছর বাজেট ঘোষণার পরপরই নিত্যপণ্যের দাম বাড়ে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানোর কথা বলা হয়েছে তা আগামী মাস থেকে কার্যকর হওয়ার কথা। অথচ বাজেট উপস্থাপনের দিন থেকেই বেড়েছে মোবাইলে কথা বলার চার্জ। কোম্পানিগুলো মেসেজ দিয়ে তা জানিয়েও দিয়েছে। এছাড়া বেড়েছে সব ধরনের বিড়ি সিগারেটের দাম। যদিও যেসব পণ্যের দাম কমার কথা রয়েছে, তাতে কোনো প্রভাব পড়েনি। ২০২০-২১ অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, আটা, আলু, পেঁয়াজ, রসুনের স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে উৎসে আয়কর কমানো হয়েছে। পাশাপাশি কমেছে আমদানি করা চিনি ও রসুনের অগ্রিম আয়কর। তবে বাজারে এসব পণ্যের দাম কমার কোনো লক্ষণ দেখা যায়নি। বাজেটে বিলাসী কিছু পণ্যের শুল্ক বাড়ানো হলেও নিত্যপণ্যের শুল্ক-কর খুব বেশি বাড়ানো হয়নি। এ ছাড়া বিলাসী যেসব পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে সেটি বাস্তবায়ন হবে নতুন অর্থবছরের প্রথম দিন থেকে, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। কিন্তু বাজেট ঘোষণার পরদিন শুক্রবার থেকে রাজধানীর বাজার গরম হয়ে পড়েছে। জানা গেছে, বাজেটের অজুহাত দেখিয়েই কয়েকটি পণ্যের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। জানতে চাইলে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, বাজেটে নিত্যপণ্যে তেমন কোনো শুল্ক আরোপ করা হয়নি। এরপরেও নিত্যপণ্যের দাম বাড়লে বুঝতে হবে, যারা দাম বাড়িয়েছে তারা অবিবেচনাপ্রসূত কাজ করেছে। এ ধরনের ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেয়া দরকার। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বাজেট পাস হলে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে। তবে বাজেট পেশের পরদিনই বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। ভরা মৌসুমে গত দুই বছরের মধ্যে এবারই চালের দাম সবচেয়ে বেশি বাড়ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বাজেট ঘোষণার আগেই চাল মজুত করেছে সরকার; তাই মিল মালিকদের সিন্ডিকেটের কারণেই চালের দাম বেড়েছে বলে মনে করেন তারা। বাজার ঘুরে দেখা গেছে, আমদানিকৃত পেঁয়াজের দাম বাড়বে বাজেটে এমন ঘোষণার পর কেজিপ্রতি ২/৩ টাকা করে বেড়েছে পেঁয়াজের দর। এর প্রভাব পড়েছে দেশি পেঁয়াজের বাজারেও। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্য ডাল, আদা, রসুন, সয়াবিন তেলসহ সব ধরনের মুদি পণ্যের দাম সহনীয় থাকলেও বাজেট পাসের পর তা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
0
ফোকলা হাসি বাচ্চা এবং বুড়োদের মুখে দেখতে ভাল লাগলেও অল্প বয়সিদের মোটেই মানায় না। আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার অন্যতম হাতিয়ার দাঁত। আর যদি দাঁতই না থাকে! তবে অসময়ে দাঁত পড়ে গেলে দুশ্চিন্তার দিন বোধহয় এবার শেষ হতে চলেছে। বিজ্ঞানীদের দাবি, সেই জায়গাতেই নতুন করে দাঁত গজিয়ে ফেলার রহস্যের সমাধান করে ফেলেছেন তারা। তবে অসময়ে দাঁত পড়ে গেলে দুশ্চিন্তার দিন বোধহয় এ বার শেষ হতে চলেছে। বিজ্ঞানীদের দাবি, সেই জায়গাতেই নতুন করে দাঁত গজিয়ে ফেলার রহস্যের সমাধান করে ফেলেছেন তাঁরা। এমনটি দাবি করছেন জাপানের কিয়োটো ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল অব মেডিসিনের একদল গবেষক। ইঁদুর এবং বেজির মতো স্তন্যপায়ীর ওপরে গবেষণা করে তারা সাফল্য পেয়েছেন বলে দাবি করেন। ওই সমস্ত প্রাণীর নতুন করে দাঁতও গজিয়েছে। এবার কুকুর এবং শূকরের ওপর গবেষণা চালাবেন তারা। 'সায়েন্স অ্যাডভান্সেস' নামে একটি জার্নালে সম্প্রতি তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষকদের দাবি, শুধুমাত্র একটি জিনকে নিষ্ক্রিয় করে ফেলতে পারলেই এই 'অসাধ্য সাধন' সম্ভব। ওই জিনটির নাম ইউএসএজি-১। গবেষকরা প্রথমে শরীরে থাকা বিভিন্ন রাসায়নিক, যেগুলো দাঁতের বৃদ্ধির জন্য দায়ী, সেগুলোকে নিয়ে কাজ শুরু করেছিলেন। সেই সমস্ত রাসায়নিকের কার্যক্ষমতা বাড়িয়ে দিয়েই তারা প্রথমে দাঁতের বৃদ্ধি ঘটাতে চেয়েছিলেন। কিন্তু শরীরের ওপর এর উল্টো প্রভাব পড়তে শুরু করে। আসলে ওই সমস্ত রাসায়নিকগুলো শরীরের অন্যান্য অংশের বৃদ্ধিতেও প্রভাব ফেলছিল। গবেষকরা তাই সেই নির্দিষ্ট জিনটির খোঁজ শুরু করেন, যা শুধুমাত্র এবং সরাসরি দাঁতের বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত। ইউএসএজি-১ হল সেই জিন। এই জিনটি সক্রিয় থাকলে দাঁতের বৃদ্ধি বাধা পায় এবং নিষ্ক্রিয় হলে দাঁত বৃদ্ধি পায়। ইঁদুরসহ ওই দুই স্তন্যপায়ী প্রাণীর ইউএসএজি-১ জিন নিষ্ক্রিয় করে দিয়ে গবেষকরা দেখেছেন তাদের নতুন দাঁত গজিয়েছে। দাঁতের চিকিৎসায় যে বিপুল খরচের ভার বহন করতে হয়, এ ক্ষেত্রে তাও অনেকটাই কমবে বলেও গবেষকদের আশা। খুব তাড়াতাড়ি মানুষের ওপরও হবে গবেষণা, জানিয়েছেন গবেষকরা।
5
মাস্ক না পরলে কঠোর অ্যাকশনে যাচ্ছি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে মার্কেট বা শপিং মল বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার (৩ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, 'আজ থেকেই পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট মার্কেট তদারক করবেন। সেখানে মাস্ক ছাড়া বেশি ঘুরলে প্রয়োজনে মার্কেট বন্ধ করে দেওয়া হবে। ঈদের ছুটি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের মতো তিন দিনই থাকবে ঈদের ছুটি। অন্যদিকে, চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এদিকে রোজার ঈদকে সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় আগামী বৃহস্পতিবার (৬ মে) থেকে 'শর্ত সাপেক্ষে' গণপরিবহন চালুর ব্যাপারে সক্রিয় চিন্তা ভাবনা করছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনাভাইরাসের বিস্তার কমাতে গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউনের বিধিনিষেধ জারি হয়, ১৪ এপ্রিল থেকে শুরু হয় 'কঠোর' লকডাউন। তখন থেকেই সড়ক, নৌ ও রেলপথে যাত্রী পরিবহন বন্ধ। সম্প্রতি দোকান-পাট, শপিংমল ও বাণিজ্যিক ফ্লাইট চালু করা হলেও রেলপথে ও গণপরিবহনে যাত্রী পরিবহন এখনও বন্ধ রয়েছে।
6
নোয়াখালীতে চাঁদাবাজি ও চুরির মামলায় কারাগার থেকে বের হয়ে শিক্ষা কর্মকর্তা আবদুর রবকে প্রকাশ্যে হাতুড়ি পেটা করেছেন ফজলে এলাহী নামে এক যুবক। আজ শনিবার সকালে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। এর আগে গতকাল শুক্রবার দুপুরে জেলা শহর মাইজদীর রশিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।আহত শিক্ষা কর্মকর্তা আবদুর রব নোয়াখালী সদর উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা বলেন, আমি রশিদ কলোনি এলাকায় একটি বাড়ি নির্মাণ করছি। নির্মাণকাজের শুরু থেকেই স্থানীয় বখাটে ফজলে এলাহী ও বাবুসহ কয়েকজন আমার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁরা বেশ কিছু নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যান। বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ফজলে এলাহীকে গ্রেপ্তার করেন। কিন্তু গত কয়েক দিন আগে এলাহী কারাগার থেকে জামিনে ফিরে এসে নিজের দলবল নিয়ে পুনরায় আমাকে হত্যার হুমকি দিচ্ছেন।এরই জেরে গতকাল আমি আমার ছেলেকে নিয়ে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ফজলে এলাহী ও বাবুসহ কয়েকজন আমাদের গতিরোধ করেন। পরে আমাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন তাঁরা। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় রয়েছি।সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
6
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের রাস্তার পাশ থেকে ৫টি বস্তায় মোড়ানো ৩০ ব্যাগ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পরিত্যক্ত অবস্থায় বিজিবি উত্তর কৈখালী ক্যাম্পের সদস্যরা ওই চালান জব্দ করে।এদিকে রায়নগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস পরিত্যক্ত বস্তাগুলোর ছবি নেওয়ার চেষ্টা করলে বিজিবির এফএস ইসমাইল হোসেন তাঁর মুঠোফোন ছিনিয়ে নিলে বাদানুবাদের সৃষ্টি হয়। পরবর্তীতে সকাল সাড়ে সাতটার দিকে জব্দকৃত চোরাচালানের পণ্য পরবর্তী বিজিবি সদস্যরা কৈখালী ক্যাম্পে নিয়ে যায়।আব্দুস সাত্তার ও আবদুল কাদেরসহ গ্রামবাসীরা জানান, গত মঙ্গলবার সকালে সোরা এলাকায় রাস্তার পাশে কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখে তাঁরা। প্রায় একই সময়ে বিজিবি ও নৌপুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। তারপর উক্ত চোরাচালানের পণ্য আটক নিয়ে নৌ-পুলিশ ও বিজিবির এফএস অনাকাঙ্ক্ষিত বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।একপর্যায়ে ইসমাইল হোসেন নৌ-পুলিশ ইনচার্জকে ডাকাত বললে সেখানে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন বিজিবি কর্মকর্তার নির্দেশে ওই পুলিশ কর্মকর্তার মুঠোফোন ফিরিয়ে দেওয়া হয়।স্থানীয়রা জানায়, উদ্ধারকৃত ৩০ পলিতে প্রায় ৬ লাখ গলদার রেণু রয়েছে। স্থানীয় চোরাচালান চক্র শ্যামনগরের বাইরে পাঠানোর জন্য সীমান্তবর্তী কৈখালী এলাকা দিয়ে আগের রাতে এসব রেণু নিয়ে আসে। উদ্ধারকৃত রেণুর বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলেও তাঁদের দাবি।বিজিবি এফএসের সঙ্গে বাগ্বিতণ্ডার বিষয়ে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস বলেন, 'রেণুভর্তি বস্তার ছবি ওঠাতে গেলে আমার ফোন ছিনিয়ে নেন ইসমাইল হোসেন। পরিচয়পত্র দেখানোর পরও আমাকে একপর্যায়ে ডাকাত বলেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন বিজিবি কর্মকর্তাকে জানিয়েছি।'বিজিবির এফএস ইসমাইল হোসেন বলেন, 'নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি। আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে সব ভিত্তিহীন।'এদিকে বিজিবি সূত্র নিশ্চিত করেছে, গতকাল মঙ্গলবার সোরা গ্রাম থেকে উদ্ধার হওয়া গলদার রেণুর বাজার মূল্য ১১ লাখ ২৫ হাজার টাকা। জব্দ তালিকা প্রস্তুতের পর তা কাস্টমস বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে।
6
ঢাকা-১৬ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুদকের কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন কাজল। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে মোশাররফ হোসেন সোমবার রাতে প্রথম আলোকে বলেন, 'আমি মিরপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম। মিরপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম। ঢাকা-১৬ আসন থেকে সংসদ নির্বাচন করার জন্য গতকাল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলাম। আজ মনোনয়ন ফরম জমা দিয়েছি।' বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন কৌঁসুলি মোশাররফ হোসেন। এ দুটি মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছে। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলা, পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলা, বঙ্গবন্ধু হত্যা মামলা এবং জেল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করেছেন মোশাররফ হোসেন কাজল।
9
সরকার নির্ধারিত বেসরকারি হাসপাতালে সাধারণ জনগণের জন্য বিনামূল্যে করোনা টেস্টের ব্যবস্থা করতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন ল' এন্ড লাইফ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউছার ই-মেইলের মাধ্যমে রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দফতর বরাবর এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, সরকার ইতিমধ্যে কয়েকটি বেসরকারি হাসপাতালকে করোনা টেস্টের অনুমতি দিয়েছে। যেখানে করোনা টেস্টের জন্য ৩৫০০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে, যেটা অত্যন্ত ব্যয়বহুল। আর মধ্য দিয়ে করোনা টেস্টের একটা বাণিজ্যিকীকরণ শুরু হবে। এছাড়া এই মহামারীতে দেশের কিছু মানুষ বিনামূল্যে টেস্ট করতে পারবে, আবার কিছু মানুষকে ৩৫০০ টাকায় টেস্ট করাতে হবে! যেটা বৈষম্যমূলক। আর এর ফলে সাধারণ মানুষ করোনা টেস্ট করতে উদ্বুদ্ধ হবার পরিবর্তে নিরুৎসাহিত হবে। লিগ্যাল নোটিশে আরো বলা হয়েছে, এবিষয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ না নেয়া হলে পরবর্তীতে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।
4
চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবহন শ্রমিকদের কাছে চাঁদা চাওয়া ও দুই নেতাকে মারধরের ঘটনায় সরকারদলীয় এমপি দিদারুল আলম শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এর ফলে চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা। গতকাল রোববার বেলা ২টায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের মধ্যস্থতায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টি সমাধান হয়। বৈঠকে পরিবহন নেতাদের পাশাপাশি সংসদ সদস্য দিদারুল আলমও উপস্থিত ছিলেন। ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় গত বৃহস্পতিবারের অনাকাক্সিক্ষত ঘটনার জন্য সংসদ সদস্য দুঃখ প্রকাশ করেছেন এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। সে কারণে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। জেলা প্রশাসক মো: ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ, আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার পক্ষ থেকে আজ সোম ও মঙ্গলবার পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত বহস্পতিবার রাতে কাট্টলীতে দিদারুল আলম এমপির বাসায় ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহামদ ও সীতাকুণ্ডের ৮ নম্বর রুটে চলাচলকারী হিউম্যান হ্যলার মালিক সমিতির নেতাদের ডাকা হয়। সেখানে দিদারুল আলম মালিক সমিতির যুগ্ম সম্পাদক খোরশেদ আলম ও শ্রমিক নেতা অলি আহামদকে ৮ নম্বর রুটের গাড়ি পরিচালনা এবং সমিতির নিয়ন্ত্রণ তার বরাবরে লিখিতভাবে ছেড়ে দিতে বলেন। না হলে প্রতি মাসে তাকে দুই লাখ টাকা করে দিতে হবে বলে জানান। লিখিত বক্তব্যে পরিবহন নেতা মুছা বলেছিলেন, রাজি না হওয়ায় সংসদ সদস্য নিজেই খোরশেদ আলমকে বেধড়ক মারধর করেন এবং গালিগালাজ করেন। সে সময় থামাতে গিয়ে ফেডারেশনের যুগ্ম সম্পাদক অলি আহামদও মারধরের শিকার হন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। শ্রমিক নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে ওই সংসদ সদস্যের পদত্যাগও দাবি করেন।
6
করোনা ভাইরাসের সর্বশেষ যে ভ্যারিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরে এসেছে সেটি হচ্ছে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট। গত বছর দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুতে এই ভ্যারিয়েন্ট সর্বপ্রথম শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখনো পর্যন্ত বিশ্বের ২৭টি দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২০ সালে ডিসেম্বর মাসের ২০ তারিখে পেরুতে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এরপর গত ১৪ই জুন এটিকে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, যখন নতুন কোন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যাবে তখন বিষয়টি সাথে সাথে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিস অথবা আঞ্চলিক অফিসে জানাতে হবে। সেক্ষেত্রে যে ব্যক্তির দেহে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয় তার নাম, ঠিকানা, সময় এবং চিকিৎসার যাবতীয় নথিপত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দিতে হয়। এছাড়া সেই ভ্যারিয়েন্টের পুর্নাঙ্গ জেনোম সিকোয়েন্সও করতে হবে। বর্তমানে ল্যাম্বডা ভ্যারিয়েন্টের প্রতি নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশও নতুন এই ভ্যারিয়েন্টের প্রতি দৃষ্টি রেখেছে। সবাই দেখার চেষ্টা করছে নতুন এই ভ্যারিয়েন্ট কতটা ছড়াচ্ছে। ল্যাম্বডা ভ্যারিয়েন্ট কতটা উদ্বেগের? পাবলিক হেলথ ইংল্যান্ড-এর ওয়েবসাইটে বলা হয়েছে, ল্যাম্বডা ভ্যারিয়েন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ব্রিটেনে এখনো পর্যন্ত ছয়জনের মধ্যে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এই ছয় জন অন্য দেশ ভ্রমণ করেছেন। পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, ল্যাম্বডা ভ্যারিয়েন্ট গুরুতর কিনা সে সম্পর্কে এখনো কোন প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া এই ভ্যারিয়েন্ট ভ্যাকসিনের কার্যকারিতা ফাঁকি দিতে পারবে কিনা সেটির পক্ষেও কোন প্রমাণ মেলেনি। ল্যাম্বডা ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা নিয়ে গবেষকদের মধ্যে নানা আলোচনা রয়েছে। নিউইয়র্ক ইউনিভার্সিটির গ্রসম্যান স্কুল অব মেডিসিনের মাইক্রোবায়োলজিস্ট নাথানিয়েল ল্যান্ডাউ নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, করোনা ভাইরাসের ল্যাম্বডা ভ্যারিয়েন্ট নিয়ে খুব বেশি চিন্তিত হবার কারণ নেই। তিনি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক কিনা সে সম্পর্কে এখনো পর্যন্ত কোন প্রমাণ মেলেনি। ল্যাম্বডা ভ্যারিয়েন্টের আবির্ভাব সম্পর্কে গবেষণা করেছেন পেরুর কেয়িতানো হেরিডিয়া ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিস্ট পাবলো তুসকায়ামা। পনেরই জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে পেরুতে করোনা ভাইরাসের যতগুলো সিকোয়েন্স করা হয়েছিল তার মধ্যে ৮১ শতাংশের মধ্যে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এছাড়া দক্ষিণ আমেরিকার আরেকটি দেশ চিলিতে ৩১ শতাংশের মধ্যে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের জেনোম সিকোয়েন্স করা এবং পরবর্তীতে সেটির উপর আরো গবেষণা করার করার সক্ষমতা কম ল্যাটিন আমেরিকায়। সেজন্য ল্যাম্বডা ভ্যারিয়েন্ট সম্পর্কে তথ্য না থাকায় উদ্বেগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন মি. তুসকায়মা। তিনি বলেন, "করোনা ভাইরাসের বর্তমানে যেসব ভ্যারিয়েন্ট আছে সেগুলোর চেয়ে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট খারাপ হবে না বলে আমি মনে করি। এই ভ্যারিয়েন্ট সম্পর্কে তথ্য না থাকার কারণে নানা অনুমান করা হচ্ছে।" সূত্র: বিবিসি বাংলা বিডি প্রতিদিন/আরাফাত
3
'কাছাকাছি থাকলে শুনি মানুষের সঙ্গে দীর্ঘদিন/সম্পর্ক রাখাই দায়।' 'আমাদের সম্পর্ক' কবিতায় শক্তি চট্টোপাধ্যায় সম্পর্ক নিয়ে এমন কথাই বলেছেন। কিংবা রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ যেমন বলেছেন, 'দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম'। শক্তি বা রুদ্র দুজনের কবিতায়ই নৈকট্য থেকেই সম্পর্কের দূরত্ব তৈরি হওয়ার বিষয়টিই মুখ্য। প্রশ্ন হলো, কখন এমনটি হয়? এক কথায় এর উত্তর নেই। তবে মোটাদাগে বলা যায়, ভালোবাসা নামের অনুভবটি ফিকে হতে শুরু করলেই এই দূরত্বের প্রবেশ ঘটে যেকোনো সম্পর্কে।ভালোবাসা বস্তুটি কী? এ এক ভীষণ তালগোলে ব্যাপার। এ নিয়ে নানা মুনির নানা মত। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যেমন বলেছেন, 'ভালোবাসার সম্পর্ক হলো একই আত্মায় বসবাস করা দুটো ভিন্ন দেহের গল্প।' আর প্লেটো বলে গেছেন, 'এক ফোঁটা ভালোবাসার হাতছানি যে কাউকেই কবি বানিয়ে দিতে পারে।' এ দুই সংজ্ঞা থেকে ভালোবাসা কি বোঝা গেল?বোঝা যাক বা না যাক, বলা হয়-ভালোবাসাই হলো পৃথিবীর শুদ্ধতম আবেগ। যেখানে প্রচণ্ড পাগলামি থাকে, থাকে পরস্পরের প্রতি এক অমোঘ টান, পরস্পরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। এ নিয়ে কবি-শিল্পীদের আবেগ ও তার প্রকাশ আবার সব সময়ই বেশি। এই যেমন কেবল ভালোবেসেই কবি কাজী নজরুল তাঁর প্রিয়ার খোঁপায় তারার ফুল, কানে চৈতি চাঁদের দুল পরিয়ে দিতে চেয়েছেন। ভালোবাসার মানুষের প্রতি তীব্র আকর্ষণ থেকেই জেমস গেয়েছেন 'আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার'। এই লিরিক আবার এসেছে কবি শামসুর রাহমানের 'উত্তর' কবিতা থেকে। হুবহু নয়, সুরের সঙ্গে মিলিয়ে নিতে একটু অদলবদল হয়েছে।ভালোবাসা কি মানুষকে কিছুটা যুক্তি বোধরহিতও করে দেয়? হয়তো। কুমার বিশ্বজিৎ গাইছেন শুনুন, 'তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেব পাড়ি/তুমি যদি বলো চাঁদের বুকে/বানাব আমার বাড়ি।' নাহ, বেশ গোলমেলে ব্যাপার বলতে হবে। তবে এসব থেকে একটা সিদ্ধান্তে কিন্তু আসতেই হচ্ছে-প্রেমে পড়লে কিংবা ভালোবাসলে মানুষ কল্পনার রাজ্যে বিচরণ করে। আর তাই প্রিয় মানুষের পায়ের কাছে পৃথিবীর সমস্ত সুখ এনে দিতে চায় সে। সমস্ত দহন, যন্ত্রণা, চাপ ও তাপ সহ্য করতেও রাজি থাকে। কিন্তু সময়ের সঙ্গে সবকিছুই ফিকে হতে থাকে। সম্পর্কের বয়স বাড়তে থাকে। তখন ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা লাগতে শুরু হয়। দিনের পর দিন ঝামেলা বাড়তে থাকে। বাড়ে মানসিক অশান্তি। কিন্তু কেন এই অশান্তি? অতি নৈকট্যই কি কারণ, রুদ্র বা শক্তি যেমনটা বলেছেন।শান্তির সম্পর্কেও অশান্তির বীজ দানা বাঁধতে শুরু করে নিজেদের আচরণ ও ব্যবহারের কারণে। দুজন দুজনকে শ্রদ্ধা ও সম্মান না করলে, দুজন দুজনের অমিলগুলো মেনে নিতে না পারলে, একে অন্যের প্রতি প্রয়োজনের অধিক প্রত্যাশা রাখলে এবং সে প্রত্যাশা পূরণ না হলে সম্পর্ক নষ্ট হতে শুরু করে। ছোট ছোট রাগ অভিমান জমে জমে বিশাল হয়ে উঠতে পারে। সম্পর্কের টানাপোড়েন দুজনকেই ভোগাতে থাকে। তবে মনোবিদেরা বলছেন, হাল ছাড়ার কিছু নেই। খুঁজলে উপায় ঠিকই মিলবে। সে ক্ষেত্রে সম্পর্ক সুন্দর ও প্রাণবন্ত রাখতে হলে কিছু বিষয় মেনে চলতে পারেন।সম্পর্ক সুন্দর রাখার ব্যাপারে সাইকোলজিস্ট ও ট্রেইনার নাঈমা ইসলাম অন্তরা জানান, 'যেকোনো সম্পর্ক সুন্দর করার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। একে অন্যকে শ্রদ্ধা করা, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া, সঙ্গীর কথাকে গুরুত্ব দেওয়া, সঙ্গীকে স্বাধীনতা দেওয়া, অতিমাত্রায় পজিসিভ না হওয়া, ধৈর্য ধারণ ও ত্যাগ স্বীকারের মানসিকতা ইত্যাদি থাকলে সম্পর্ক সুন্দর থাকে।' ভাবার কোনো কারণ নেই যে সম্পর্কের টানাপোড়েন শুধু এই বঙ্গেরই বাস্তবতা। গোটা বিশ্বেই এর হালহকিকত এমনই। সম্পর্ক থাকলে তাতে কিছু না কিছু দ্বন্দ্ব থাকবেই। এ নিয়ে দুর্ভাবনায় না থেকে বরং কিছু বিষয়ের দিকে খেয়াল রাখা জরুরি।বাস্তবসম্মত প্রত্যাশা করুনঅধিক প্রত্যাশা ভেতর থেকে ভোগায়। প্রত্যাশা অনুযায়ী কোনো কিছু না পেলে দগ্ধ হতে হয়। অপূর্ণ হতে হতে ভেতর থেকে নিঃশেষ হয়ে যেতে হয়। বেশির ভাগ সম্পর্ক নষ্ট হয় অধিক প্রত্যাশার কারণে। সম্পর্ক সুন্দর রাখতে হলে প্রত্যাশার লাগাম টেনে ধরুন। অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। সঙ্গীকে নিজের মনের মতো পরিবর্তন করতে না চেয়ে তাঁকে তাঁর মতো করে মেনে নিন।পর্যাপ্ত সময় দিনসম্পর্ক সুন্দর রাখতে পরস্পরকে পর্যাপ্ত সময় দেওয়াটা ভীষণ জরুরি। দুজন দুজনের প্রতি জমে থাকা অভিযোগ, অনুযোগ ঝেড়ে ফেলুন। সব ধরনের কথা শেয়ার করুন। সারা দিন যা যা করেছেন, সবকিছু পুঙ্খানুপুঙ্খ বলার কথা বলছি না। বলছি, সেই মানুষটাকে গুরুত্ব দিয়ে তার কথাগুলো শোনা এবং নিজের জমানো কথাগুলো বলার কথা। কাজের ফাঁকে সময় করে কিংবা ছুটির দিন তাঁকে নিয়ে বেড়াতে যান।অমিলগুলোকে শ্রদ্ধা করুনআমাদের সব সময় মাথায় রাখা উচিত যে সম্পর্কেই যুক্ত হোক না কেন, যুক্ত ব্যক্তিরা আদতে ভিন্ন দুজন মানুষ। অ্যারিস্টটল কথিত 'এক আত্মা' দুটি দেহ এখানে শুধু খাতা-কলমের ব্যাপার। তাই দুজনের সবকিছুতেই মিল হবে, তা নয়। কিছু কিছু বিষয়ে অমিল থাকবেই। সেই অমিলগুলো মেনে নিয়েই সামনে এগোতে হবে। সেই অমিলগুলোকে শ্রদ্ধা করেই তাঁকে গ্রহণ করতে হবে। নয়তো পারস্পরিক দ্বন্দ্বের অবসান হবে না। ভাষা ব্যবহারে সচেতন হোনযাঁকে ভালোবাসেন, তাঁকে অশ্রাব্য ভাষায় আঘাত করা থেকে বিরত থাকুন। কথার দূষণে তাঁকে পোড়াবেন না। ঝগড়া হলে, ভুল বোঝাবুঝি হলেও রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন। নিজের অপারগতা, ভুল স্বীকার করুন। ভুল কাজের জন্য অনুতপ্ত হওয়াটা মানসিক শক্তিরই পরিচায়ক। সমস্যাগুলোকে চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করুন। ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করাবেন না।নিজেকে সম্মান করুনঅন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন। ভালোবাসতে গিয়ে নিজেকে অন্যের ওপর অতিমাত্রায় নির্ভরশীল করে ফেলা থেকে বিরত থাকুন। নিজেকে নিজের মতো করে ভালোবাসুন। নিজেকে নিজে সময় দিন। নিজের ভালো লাগার কাজগুলো করুন। একটি কথা মাথায় রাখা উচিত-চায়ে ভেজানো বিস্কুটও বলে দেয় কারও প্রতি এতটা দুর্বল হতে নেই, যা আপনার সত্তাকে বিকিয়ে দেয়।সূত্র: আমহার্সট ডটএডু, সাইকোসেন্ট্রাল ডটকম
4
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করে বলেছেন, 'ক্ষমতাসীন জোট পিএমএল-এন ও পিপিপির নেতারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার চেষ্টা করছেন এবং আমাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাইছেন।' গতকাল শুক্রবার নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেছেন বলে পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।ইমরান খান বলেছেন, 'সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দুই সাবেক শাসক ৩০ বছর ধরে পাকিস্তানকে লুট করেছেন। বিদেশি ব্যাংকে তাঁদের অবৈধ সম্পদ রেখেছেন এবং আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁরা এখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়ার পাঁয়তারা করছেন। আমি তাঁদের স্পষ্ট করে বলতে চাই, আমি এমন কেউ নই যে আমদানি করা সরকার বা কোনো পরাশক্তির কাছে আত্মসমর্পণ করব।'ওই অনুষ্ঠানে প্রাদেশিক মুখ্যমন্ত্রী মাহমুদ খান, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক, প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ গিলের সহযোগী ও স্থানীয় এমএনএসহ সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।ইমরান খান বলেছেন, 'প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোটের নেতারা তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করতে চান। তাঁরা (জারদারি ও শরিফ) এমন একটি শাসনব্যবস্থা চালু করতে চান, যেখানে শুধু ছোট চোরদের শাস্তি দেওয়া হবে আর বড় চোরেরা ঘুরে বেড়াবে। আমরা যারা দেশপ্রেমিক নাগরিক, তাদের অবশ্যই সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে।'সম্প্রতি ইসলামাবাদে ইমরানের দলের আজাদি মার্চের সময় 'আমদানি করা সরকার' পিটিআই কর্মীদের ওপর নজিরবিহীন নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'এমন নিষ্ঠুরতা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরেও ঘটেনি। আমাদের বিক্ষোভ শেষ হওয়ার পরদিন আমি এটি সম্পর্কে জানতে পেরেছি।'ইমরান খান আরও বলেন, ভারত, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই একটি 'শক্তিশালী পাকিস্তান' দেখতে চায় না। তাই তারা দেশটিকে দুর্বল করার জন্য তাঁর (ইমরানের) সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ভারতীয় টিভি চ্যানেল ও সংবাদপত্র প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ক্ষমতাচ্যুতি উদ্যাপন করেছে। তিনি দাবি করেন, ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে ক্ষমতাসীন শরিফ পরিবারের দৃঢ় সম্পর্ক রয়েছে।
3
পর্যটনের দুয়ার খুলছে ১৯ আগস্ট থেকে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে মন্ত্রপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। থাকছে না অর্ধেক যানবাহন চলার নিয়মও। সেক্ষেত্রে চলবে সব গণপরিবহন। তবে সব ক্ষেত্রে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কোথাও এর ব্যতয় হলে ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে জানানো হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে বাংলাদেশে সর্বশেষ যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটা শিথিল করে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সে অনুযায়ী ১১ আগস্ট থেকে কিছু শর্ত মেনে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। খুলেছে শপিংমলসহ অন্যান্য দোকানপাটও। তবে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বা বিনোদনকেন্দ্রগুলো খোলার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এবার শর্তসাপেক্ষে পর্যটন, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র খোলার অনুমতি দেওয়া হল।
6
চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে শনিবার রাতে। দুটি পৃথক উড়োজাহাজে শনিবার রাতে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, চীন থেকে আগামীকাল রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরো ২০ লাখ ডোজ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বাংলাদেশ সরকার চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। আগামী তিন মাসের মধ্যে এসব টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে গত ৩ ও ৪ জুলাই চুক্তির ২০ লাখ ডোজ টিকা চীন থেকে ঢাকায় আনা হয়েছে। এ ছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
6
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের প্রবন্ধ 'বই পড়া' থেকে 'অনুধাবনমূলক প্রশ্নোত্তর' নিয়ে আলোচনা করব।অনুধাবনমূলক প্রশ্নোত্তর১. 'ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নয়'- কথাটি প্রাবন্ধিক কেন বলেছেন?উত্তর: মানুষের শরীর ঠিক জায়গায় থাকে আর তার রোগ আশপাশে বিস্তার লাভ করে। এখানে ব্যাধির সঙ্গে ডেমোক্রেসির দোষের তুলনা করা হয়েছে।'ডেমোক্রেসি' বলতে সবার সমান অধিকার প্রতিষ্ঠাকে বোঝায়। ডেমোক্রেসির গুরুরা সবার অধিকার নিশ্চিত করতে অধিকারগত সমতার কথা বলেন। কিন্তু তাদের শিষ্যরা তা ভুল বুঝে প্রত্যেকে বড় হতে চান। এ জন্য সংক্রমিত ব্যাধিকেই দোষারোপ করা হয়েছে, স্বাস্থ্যকে নয়; অর্থাৎ ডেমোক্রেসি এখানে স্বাস্থ্য আর ডেমোক্রেসি সম্পর্কে মানুষের ভুল ধারণা হচ্ছে সংক্রমিত রোগ।২. সাহিত্যচর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান কেন?উত্তর: হাতে হাতে পাওয়া যায় না বলে সাহিত্যচর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান।আমাদের সমাজের অধিকাংশ লোকেরই লোলুপ দৃষ্টি এখন অর্থের প্রতি। অর্থসাধনা না করে সাহিত্যচর্চা করলে আর্থিক কোনো লাভ হবে না বলেই তাদের বিশ্বাস। সাহিত্যচর্চার নগদ কোনো বাজারদর নেই; অর্থাৎ সাহিত্যচর্চা করে কোনো লাভ হলেও সেটা বর্তমানে প্রত্যক্ষ করার সুযোগ নেই। এ কারণে সাহিত্যচর্চার সুফল সম্বন্ধে অনেকেরই সন্দেহ রয়েছে।৩. 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'- কথাটির অর্থ ব্যাখ্যা করো।উত্তর: 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' কথাটি বলতে আপন চেষ্টায় যে শিক্ষা অর্জন করা যায়, সেটাই প্রকৃত শিক্ষা বোঝানো হয়েছে।শিক্ষাগ্রহণ কেবল পাঠ্যবইয়ের পড়াশোনা কিংবা পরীক্ষায় পাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রকৃতপক্ষে আমাদের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে শিক্ষাগ্রহণের অসংখ্য উপকরণ। যথার্থরূপে শিক্ষিত হয়ে উঠতে হলে তাই জীবনকে কাছ থেকে দেখতে হবে। পাঠ্যবইয়ের বাইরেও নানা বিষয়ের বই পড়তে হবে। এভাবে যাঁরা সুশিক্ষিত হয়ে উঠতে পারেন, তাঁদের মাঝেই শিক্ষার আসল উদ্দেশ্যকে কাজে লাগিয়ে নিজের ও অন্যের জীবনকে সুন্দর করে তোলার প্রচেষ্টা লক্ষ করা যায়। আর এই পদ্ধতিতে নিজে নিজে শিক্ষাগ্রহণের নামই স্বশিক্ষিত হওয়া।৪. প্রমথ চৌধুরী শিশুসন্তানকে দুধ গেলানোর উদাহরণের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন?উত্তর: শিশুসন্তানকে দুধ গেলানোর উদাহরণ উপস্থাপনের মাধ্যমে প্রমথ চৌধুরী আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থার অন্যতম একটি ত্রুটিকে তুলে ধরেছেন।দুধ অত্যন্ত পুষ্টিকর খাবার। অনেক মায়েরই ধারণা, সন্তানের পেটে তা যেকোনো উপায়ে পৌঁছালেই সন্তানের উপকার হবে। তাই তাঁরা সন্তানকে জোর-জবরদস্তি করে দুধ গেলানোর চেষ্টা করেন। তাঁরা বুঝতে চান না যে, এভাবে ইচ্ছার বিরুদ্ধে দুধ গেলালে শিশুর উপকারের পরিবর্তে ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি। আমাদের শিক্ষাব্যবস্থায়ও অনুরূপভাবে শিক্ষার্থীদের বিদ্যা গেলানোর চেষ্টা করা হয়। ফলে হিতে বিপরীত দশা হয়। শিক্ষার্থীরা স্বশিক্ষিত হওয়ার শক্তি হারিয়ে ফেলে।৫. 'দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না'-কথাটির প্রাসঙ্গিকতা বুঝিয়ে লেখো।উত্তর: ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের আত্মিক মৃত্যুর ব্যাপারটি লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়, এ বিষয়টিই বোঝানো হয়েছে আলোচ্য উক্তিটি দ্বারা।আমাদের স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় না; বরং তাদের আত্মশক্তি অর্জনের পথ রুদ্ধ হয়। মুখস্থনির্ভর এই শিক্ষাপদ্ধতিতে শিক্ষার্থীদের মনের দাবি মেটে না। ফলে আত্মার অপমৃত্যু ঘটে। দেহের মৃত্যুর হিসাব রাখা হলেও মানুষের আত্মার মৃত্যুর কোনো হিসাব কেউ রাখে না। ফলে শিক্ষার্থীদের এ ক্ষতির বিষয়টি সম্পর্কে আমরা অজ্ঞই থেকে যাই।৬. 'স্কুল-কলেজের শিক্ষা অনেক স্থলে মারাত্মক'- প্রমথ চৌধুরীর এমন মন্তব্যের কারণ কী?উত্তর: স্বশিক্ষিত হওয়ার পথে স্কুল-কলেজের শিক্ষা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে প্রমথ চৌধুরী এই শিক্ষাকে মারাত্মক বলে অভিহিত করেছেন।'বই পড়া' প্রবন্ধে প্রমথ চৌধুরী আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় নানা ধরনের ত্রুটির কথা উল্লেখ করেছেন। শিক্ষার্থীদের এখানে শিক্ষা লাভের জন্য ব্যক্তিগত সাধনার প্রয়োজন হয় না; বরং গুরুরাই কষ্ট স্বীকার করে শিক্ষার্থীকে জোর করে বিদ্যা গেলান। গুরুদের দেওয়া নোট পড়ে শিক্ষার্থীরা কেবল পাস করে, যথার্থ শিক্ষিত হয় না। স্বশিক্ষিত ও সুশিক্ষিত হওয়ার সুযোগ কেড়ে নেয় বলে স্কুল-কলেজের শিক্ষা সম্বন্ধে এমন মন্তব্য করেছেন প্রমথ চৌধুরী।৭. প্রমথ চৌধুরী লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপর স্থান দিয়েছেন কেন?উত্তর: লাইব্রেরিতে মানুষ স্বেচ্ছায় স্বশিক্ষিত হতে পারে বলে প্রমথ চৌধুরী লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপর স্থান দিয়েছেন।স্কুল-কলেজে যে শিক্ষাব্যবস্থা চালু আছে, 'বই পড়া' প্রবন্ধে প্রমথ চৌধুরী তাকে ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। পরীক্ষায় ভালো ফলাফল লাভ করানোর জন্য শিক্ষার্থীকে এখানে জোর করে বিদ্যা গেলানো হয়। ফলে শিক্ষার্থীর প্রাণশক্তি বলতে তেমন কিছুই গড়ে ওঠে না। অন্যদিকে লাইব্রেরিতে স্বাধীনভাবে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পাওয়া যায়, যা সুশিক্ষিত হওয়ার প্রধান উপায়। এ কারণেই প্রমথ চৌধুরী লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপর স্থান দিয়েছেন।৮. আমাদের দেশে বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন কেন?উত্তর: লাইব্রেরিতে সাহিত্যচর্চা করে মানুষ যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে বলে আমাদের দেশে বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন।লাইব্রেরিতে মানুষ স্বচ্ছন্দচিত্তে সাহিত্যচর্চার সুযোগ পায়। এর ফলে মানুষ স্বশিক্ষিত হয়ে ওঠে। আর সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত। দেশে যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠিত হবে যথার্থ প্রাণশক্তিসম্পন্ন একটি জাতি গড়ার সম্ভাবনাও তত বেশি বাড়বে।৯. স্বেচ্ছায় বই পড়ার ব্যাপারে প্রমথ চৌধুরী গুরুত্ব দিয়েছেন কেন?উত্তর: স্বেচ্ছায় বই পড়লে সুশিক্ষিত হয়ে ওঠা যায় বলে প্রমথ চৌধুরী এ বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন।আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় জোর করে পাঠ্যবইয়েরবিদ্যা গেলানোর অপচেষ্টা চালানো হয়। এমন পরিবেশে যথার্থ শিক্ষিত মানুষ হয়ে ওঠা সম্ভব নয় বলে প্রমথ চৌধুরীর মতামত। তাঁর মতে, একটি আত্মনির্ভরশীল জাতি গঠন করতে হলে স্বেচ্ছায় সাহিত্যচর্চার প্রতি মনোযোগী হতে হবে। যে জিনিস করে আনন্দ পাওয়া যায় না, তা থেকে ভালো কোনো ফলাফল আশা করাও বৃথা। তাই সবাই সানন্দে বই পড়ে সাহিত্যচর্চার সুফল লাভ করবে, এই প্রত্যাশা প্রমথ চৌধুরীর।আতাউর রহমান সায়েম, সিনিয়র সহকারী শিক্ষক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা।
6
দল ছাড়ার ঘোষণার দেড় মাসের মাথায় বোল পাল্টে ফেলেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কাদের মির্জা। দলেই থাকার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র। আজ রোববার বিকেল চারটার দিকে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে কাদের মির্জা এ ঘোষণা দেন। অনুষ্ঠানে তাঁর অনুসারী কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। কাদের মির্জা অনুষ্ঠানে বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে, আপনার পদত্যাগপত্র আমরা গ্রহণ করিনি। এ জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগে থাকব। তবে একটা কথা বলি, আমি যে কথা বলেছিলাম, আমি কোনো পদ-পদবিতে থাকব না। আমি আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে কাজ করব। আর ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। এটা থেকে আমাকে আর কেউ সরাতে পারবে না। আওয়ামী লীগ আমার প্রাণের সংগঠন।' তিনি অপরাজনীতিতে বিশ্বাস করেন না এবং অপরাজনীতির বিরুদ্ধে-অনুষ্ঠানে এ ঘোষণা দেন কাদের মির্জা। তিনি বলেন, 'নোয়াখালী, ফেনী ও কোম্পানীগঞ্জের অপরাজনীতি ও অপরাজনীতিকদের বিরুদ্ধে আমার কোনো আন্দোলন নয়। আমার আন্দোলন হচ্ছে এটা পরিবর্তনের জন্য। এ দেশের গরিব শ্রেণির ওপর শোষণের যে রাজত্ব চলছে, সেই রাজত্ব থেকে গরিব মানুষকে উদ্ধার করে গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। সে লক্ষ্যে আমি কাজ করে যাব আজীবন।' কাদের মির্জা বলেন, 'আর একটা কথা, আমি অসাম্প্রদায়িক রাজনীতি করব। কারও বিরুদ্ধে আপনারা কথা বলবেন না। অপরাজনীতির হোতাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। আমি শুধু আজকে বলতে চাই যাঁরা দলকে ভালোবাসেন, দেশের প্রতি মমত্ববোধ আছে, আওয়ামী লীগের মূল স্রোতোধারা এস্কান্দার হায়দার বাবুল ও মো. ইউনুছের নেতৃত্বে যাঁরা আসতে চান, তাঁদের আমরা স্বাগত জানাই। অবশ্য ওবায়দুল কাদের সাহেব যেটা বলেন, সেটাই হবে। এটা ওনার সংসার। উনি যে সিদ্ধান্ত নেবেন, সেটা আমরা মেনে নেব।' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কাদের মির্জা ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহসভাপতি আবু নাছের ও জামাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল আজিজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, চরফকিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দিন, চরপার্বতী ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল প্রমুখ। গত ৩১ মার্চ নিজের ফেসবুকে কাদের মির্জা দলত্যাগের ঘোষণা দেন। অবশ্য তিনি দলের কোনো পর্যায়ে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি এর আগে কখনো নিশ্চিত করেননি। এরই মধ্যে আজ তিনি দলত্যাগের সিদ্ধান্ত পরিবর্তনের ঘোষণা দিলেন।
9
ঢাকা: কোপা আমেরিকার আর বাকি ছয় দিন। কিন্তু এখনো নিশ্চিত নয় আদৌ লাতিন আমেরিকা শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট মাঠে গড়াবে কি না। করোনা সংক্রমণে বেড়ে যাওয়ায় ব্রাজিল খেলোয়াড়েরাই খেলতে আপত্তি জানিয়েছেন। আপত্তির কথা জানিয়েছে উরুগুয়ে-কলম্বিয়াও। তবে একটু অবাক করে কোপায় আর্জেন্টিনার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনা-কলম্বিয়ার যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল। কলম্বিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতায় আর আর্জেন্টিনায় করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টুর্নামেন্টটি সরে এসেছে ব্রাজিলে। কিন্তু ব্রাজিলেও করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ব্রাজিল অধিনায়ক কাসেমিরো, উরুগুয়ের অধিনায়ক লুইস সুয়ারেজ, কলম্বিয়ার অধিনায়ক হুয়ান কুয়াদ্রাদো কোপা না হওয়ার পক্ষে মত দিয়েছেন। এর মধ্যে এএফএ কোপায় আর্জেন্টিনার অংশগ্রহণের ব্যাপারে বিবৃতি দিয়েছে। কাল এক বিবৃতিতে তারা জানিয়েছে, নিজেদের ইতিহাসে খেলার যে চেতনা আর্জেন্টিনা বজায় রেখেছে সেটা ধরে রেখেই ২০২১ কোপা আমেরিকায় অংশগ্রহণ নিশ্চিত করছে আর্জেন্টিনা। কঠিন পরিস্থিতি সবাই মিলে কাটিয়ে ওঠার চেষ্টা করবে বলে জানিয়েছে এএফএ। তবে এএফএর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, 'এই পরিস্থিতিতে কোপা খেলা আসলেই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ হলেও ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মেনে নিতেই হবে।'
12
চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হল পুলিশের 'বডি ওর্ন ক্যামেরা'। এখন থেকে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ কর্মকর্তার শরীরে চালু থাকবে ক্যামেরা। ট্রাফিক পুলিশ এর আগে ঢাকায় এই কার্যক্রম শুরু করলেও থানা পর্যায়ে দেশে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (২৪ জুলাই) মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করে নগরীর ডবলমুরিং থানা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (পশ্চিম) উপ কমিশনার মো. আব্দুল ওয়ারীশ এই কার্যক্রমের উদ্বোধন করেন। পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সিএমপির চার বিভাগের চার থানায় এই কার্যক্রম শুরু হচ্ছে। এখন শুরু করা এই চার থানা হচ্ছে, ডবলমুরিং, কোতোয়ালী, পাঁচলাইশ এবং পতেঙ্গা। প্রত্যেক থানাকেই ৭ টি করে ক্যামেরা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে ১৬ থানায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভির কাজ করবে। আমাদের চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। এই উদ্যোগ আমাদের ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নিবে বলে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান। তিনি আরো জানায়, এই ক্যামেরায় অডিও, ভিডিও এবং ছবি ক্যাপচার করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।
6
কোভিড-১৯ মহামারির শুরু থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন। দেশটি মোট জনসংখ্যার অন্তত ৫৮ শতাংশ মানুষ করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছিলেন এবং দেশটির শিশুদের অন্তত ৭৫ শতাংশ আক্রান্ত হয়েছিল এই ভাইরাসে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সিডিসি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ৫৮ শতাংশ এবং শিশুদের মধ্যে ৭৫ শতাংশেরও বেশি সংখ্যক মানুষ কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকে বর্তমান পর্যন্ত করোনাভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছে।এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে করোনাভাইরাসের ধরন ওমিক্রন আসার আগে পরিচালিত এক জরিপে দেখা গিয়েছিল-মার্কিন জনসংখ্যার অন্তত এক-তৃতীয়াংশ করোনাভাইরাসে সংক্রামিত হয়েছিলেন। তবে, নতুন জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ওমিক্রন প্রতিটি বয়সের মানুষকেই আক্রান্ত করেছে। তবে শিশু ও কিশোর-কিশোরী-যাদের মধ্যে আবার অনেকে টিকাও নিয়েছিলেন-তাদের সংক্রমণের হার ছিল সবচেয়ে বেশি। সেই তুলনায় ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষ যারা এক ডোজ টিকা নিয়েছিলেন তাদের আক্রান্ত হওয়ার হার ছিল কম।এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমণের হার আবারও বৃদ্ধি পেয়েছে। সিডিসি-এর পরিচালক ড. রোচেল ওয়ালেনস্কি জানিয়েছেন, গত সপ্তাহে সংক্রমণের হার ২২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতিদিন অন্তত প্রায় ৪৪ হাজার জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও টানা দুই সপ্তাহ ধরে বৃদ্ধি পেয়েছে। এ সময়ে, অধিকাংশরাই আক্রান্ত হয়েছেন ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্ট দ্বারা।ওয়ালেনস্কি বলেছেন, সিডিসি সব গণপরিবহনে মাস্ক পড়ার বিষয়টির ওপর জোর দিয়েছে এবং মহামারি সংক্রান্ত জটিলতা এড়াতে সবাইকে টিকার আওতায় আনার কৌশলকেই নিরাপদ বলে বিবেচনা করছে। মার্কিন জনসংখ্যার ৬৬ শতাংশেরও বেশি মানুষকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে এবং প্রায় ৪৬ শতাংশ মানুষকে এক ডোজ বুস্টার টিকা দেওয়া হয়েছে।
3
শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে বিতর্ক এড়াতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ইভিএমের ওপর আস্থা রাখতে পারেনি মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ। পরে বাধ্য হয়েই চাপের মুখে নির্বাচন কমিশনারদের ব্যালট পেপারকেই বেছে নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন বলেন, 'আমরা নির্বাচনের প্রধান দুই প্যানেলের কাছে প্রস্তাব দিয়েছি ডিজিটাল পদ্ধতিতে ভোট করার। এই পদ্ধতিতে বড়জোর এক ঘণ্টা লাগত ভোটের ফলাফল জানাতে। বাড়তি কোনো ঝামেলা থাকত না। এক লাখ টাকা দরকার হতো। টাকা সমস্যা ছিল না। কিন্তু ইভিএম নিয়ে মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যরা রাজি হয়নি। বললেন, তাঁরা ইভিএমে বিশ্বাসী নন। এটাতে নাকি ভোট চুরি হয়। পরে বাধ্য হয়েই ব্যালট পেপার বেছে নিতে হয়েছে।' হারুন আরও বলেন, 'নির্বাচন ফেয়ার করার জন্য ভেতরে কী হচ্ছে, সেটা বাইরে থেকে দেখার জন্য সুযোগ করে দিয়েছিলাম। সবাই ভেতরে কী হচ্ছে, সরাসরি মনিটরে দেখেছেন। দুই প্যানেলের লোক ছিলেন আমাদের সঙ্গে। আমি সবাইকে জিজ্ঞাসা করেছি ঠিকঠাক আছে কি না। আমাদের দেরি হলেও সবাই জানিয়েছেন, তাঁরা সন্তুষ্ট। আমরা গোপন কিছু করতে চাইনি। সুষ্ঠু, নিরপেক্ষভাবে সব কাজ শেষ করেছি। আমরা কোনো বিতর্ক তৈরি করতে চাইনি।' ব্যালটের কারণে প্রতিবারই ভোট গণনা করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায়। এমনও হয়েছে, সকাল ১০টা-১১টা পার হয়ে যায়। এই জন্য ইভিএম ছিল কার্যকর ব্যবস্থা। তবে শিল্পী সমিতির দুই প্যানেলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না নির্বাচন কমিশনারদের। হারুন আরও বলেন, 'ইভিএম হলে সবচেয়ে ভালো হতো। তবে এবারের নির্বাচনের ফলাফল অনেক আগেই ঘোষণা করা হয়েছে। ২০১৯ ও ২০১৭ সালে সকাল ৯টায় ফলাফল ঘোষণা করতে পেরেছি। এবার সাড়ে পাঁচটার মধ্যে ঘোষণা করেছি। তবে ইভিএম থাকলে এক ঘণ্টায় সব শেষ করা যেত।'
2
বয়সটা তাহলে জোরেশোরেই থাবা বসাতে শুরু করেছে জিমি অ্যান্ডারসনের ক্যারিয়ারে!একটা সময় অ্যান্ডারসনকে ছাড়া ইংল্যান্ডের টেস্ট দল ভাবাই যেত না। সময়ের বাঁক বদলে সেই অ্যান্ডারসনই এখন ব্রাত্য। তারকা ফাস্ট বোলারকে বাদ দিয়ে মহামর্যাদার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দল দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী সকালে ব্রিসবেনের গ্যাবায় শুরু হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রথম টেস্ট।ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে, ইচ্ছে করে নয়; বরং কাফ মাসলের (পায়ের গুল) চোটের কারণে অ্যান্ডারসনকে ব্রিসবেন টেস্টে রাখা হয়নি। ৪০ ছুঁই ছুঁই অ্যান্ডারসনের এই সমস্যা নতুন নয়। ২০১৯ সালেও একই চোটে ভুগেছিলেন তিনি।ইসিবির বিশ্বাস, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে শতভাগ ফিট হয়ে ফিরবেন অ্যান্ডারসন। এর আগে কনুইয়ের চোটে জোফরা আর্চার ও পিঠে অস্ত্রোপচারের কারণে ইংল্যান্ডের অ্যাশেজের দল থেকে ছিটকে গেছেন ওলি স্টোন।এক বিবৃতিতে ইসিবি আজ জানিয়েছে, অতিরিক্ত ক্রিকেটের বোঝা কমাতেই অ্যান্ডারসনকে বিশ্রামে রাখছে তারা, 'ছয় সপ্তাহের মধ্যে পাঁচটি টেস্ট খেলতে হবে। ম্যানেজমেন্ট ও অ্যান্ডারসন দুই পক্ষই মনে করে, ঝুঁকি নিয়ে খেলা ঠিক হবে না।'বিদেশি ক্রিকেটারদের মধ্যে ব্রিসবেনের গ্যাবায় যৌথ সর্বোচ্চ পাঁচটি টেস্ট খেলার রেকর্ড আছে অ্যান্ডারসনের। ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিও একই ভেন্যুতে খেলেছেন সমানসংখ্যক টেস্ট। আগামীকাল একাদশে থাকলেই রেকর্ডটা এককভাবে নিজের করে নিতেন অ্যান্ডারসন। কিন্তু চোট তা হতে দিল না।গ্যাবায় অবশ্য অ্যান্ডারসনের রেকর্ড হতাশ করার মতো। এই ভেন্যুতে ৭৫.১৪ গড়ে মাত্র ৭ উইকেট নিয়েছেন পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক।অ্যান্ডারসন না খেলায় ইংলিশদের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন স্টুয়ার্ট ব্রড। দারুণ ছন্দে থাকা ওলি রবিনসনও থাকছেন একাদশে। সে ক্ষেত্রে মার্ক উড ও ক্রিস ওকসদের মধ্য থেকে একজনকে একাদশে রাখবে ম্যানেজমেন্ট। স্পিনার হিসেবে থাকবেন জ্যাক লিচ।
12
নিজের সময়ের সেরা পেস বোলারদের একজন অ্যালান ডোনাল্ড। ৭২ টেস্টে ৩৩০ উইকেট নেওয়া প্রোটিয়া কিংবদন্তির চোখে-মুখে বাংলাদেশ পেস বোলিং বিভাগ নিয়ে মুগ্ধতা। গত দুই বছর তাঁর মতো আরও অনেকেরই কণ্ঠে প্রশংসা ঝরেছে বাংলাদেশ পেস বোলারদের নিয়ে। অথচ একটা সময় একাদশে দূরে থাক, ভালো মানের পেসার দিয়ে দল ঘোষণাই কঠিন ছিল। সে সময়টা আপাতত অতীতই বলা যায়।গত মার্চে পেস বোলিং কোচ হিসেবে কাজ শুরু করা ডোনাল্ড শ্রীলঙ্কা সিরিজের আগে তাঁর শিষ্যদের নিয়ে আশার কথাই শুনিয়েছেন। একই সঙ্গে উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশের পেসারদের মানসিক শক্তির পরীক্ষার কথাও মনে করিয়ে দিয়েছেন ডোনাল্ড।এটা ঠিক, উন্নতির সোপানে থাকলেও বাংলাদেশের পেস আক্রমণ খুব একটা অভিজ্ঞ নয়। চট্টগ্রাম টেস্টের দলে থাকা পেসারদের লাল বলের অভিজ্ঞতা সাকল্যে ২২ টেস্ট। এর মধ্যে অভিষেকের প্রহর গুনছেন রেজাউর রহমান রেজা আর শহীদুল ইসলাম। পেসারদের মধ্যে সর্বোচ্চ ১৪ টেস্ট খেলেছেন ইবাদত হোসেন। খালেদ আহমেদ আর শরীফুল ইসলামের সম্মিলিত অভিজ্ঞতা ৮ টেস্টের।শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশের বড় ধাক্কা দলের সেরা পেসার তাসকিন আহমেদকে না পাওয়া। শক্তিশালী স্পিন বিভাগটা আচমকা দুর্বল হয়ে গেছে সাকিব আল হাসান করোনায় আক্রান্ত হওয়ায় এবং অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ চোটে পড়ায়। সাফল্য এনে দিতে বোলিং বিভাগের বড় ভরসা হতে পারেন পেসাররা। অনভিজ্ঞ হলেও পেসারদের নিয়ে আশাবাদী ডোনাল্ড। সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার পেস আক্রমণ দিয়ে কীভাবে সাফল্যের আলো খুঁজছেন, সেটি গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবিস্তারেই ব্যাখ্যা করেছেন, 'নতুন বলে এখানে কিছুটা ফুলার লেংথে বোলিং করতে হবে। ৩০ ওভারের পর নিয়ন্ত্রিত বোলিংয়ে কতটা চাপ তৈরি করতে পারি, সেটা দেখতে হবে। এখানকার আবহাওয়া খুবই আর্দ্র। আদর্শ উপমহাদেশের কন্ডিশন। এই কন্ডিশন পেসারদের পরীক্ষা নেবে, এতে কোনো সন্দেহ নেই। মানসিক শক্তি, সৃষ্টিশীলতা ও শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ হবে।'গতকালের অনুশীলনটা অবশ্য পুরোনো বলেই হয়েছে। নির্দিষ্ট সেশনে বল রিভার্স সুইংয়ের ওপর গুরুত্ব দিয়েছেন ডোনাল্ড। তবে এ ক্ষেত্রে পেসারদের ধৈর্যশীল হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। উপমহাদেশের কন্ডিশনে বোলিংয়ের মন্ত্র জপে দিয়েছেন ডোনাল্ড, 'আমার অভিজ্ঞতা বলে, এ ধরনের উইকেটে নতুন বল খুব গুরুত্বপূর্ণ। গত কয়েক দিন এ বিষয়ে গুরুত্ব দিয়েছি। নতুন বলে আমাদের হট জোন খুঁজে নিতে হবে। লম্বা সময় ওই জোনে বোলিং করতে হবে। চোখধাঁধানো বল ইনসুইং, আউট সুইংয়ের পেছনে ছুটলে হবে না। প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।'গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে শরীফুল ইসলামকে দেখে মুগ্ধ হয়েছিলেন ডোনাল্ড। তরুণ বাঁহাতি পেসারকে নিজের দেশে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই দেখেছিলেন সাবেক এ প্রোটিয়া পেসার। ডোনাল্ডকে গত কিছুদিনে চমকে দিয়েছেন ইবাদত হোসেন আর খালেদ আহমেদ। বলছিলেন, 'আমার কাছে সবচেয়ে বড় চমক ছিল ইবাদত-খালেদ। তাদের টানা বোলিং করার ক্ষমতা আমাকে অবাক করেছে। ফাস্ট বোলিং হলো সাহস আর দৃঢ়চেতা মনোভাবের ব্যাপার। আমি কখনো টেস্টে দুই পেসার আর দুই স্পিনার দেখিনি। কিন্তু তারা (ইবাদত-খালেদ) যেভাবে পরিস্থিতি সামলেছে, বিশেষ করে ডারবান টেস্টে, ওটা দুর্দান্ত ছিল।'নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পর এবার ইবাদতদের ঘরের মাঠে জ্বলে ওঠার অপেক্ষা।
6
মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের সাজ (চিনি দিয়ে নানা জিনিসের আকারে তৈরি খাবার) তৈরির কারিগরেরা কষ্টে দিন কাটাচ্ছেন। তাঁদের তৈরি সাজ দেশের বিভিন্ন জায়গার মেলায় শোভা পায়। তবে করোনাভাইরাসের কারণে মেলা বসায় আগের মতো সাজ বিক্রি করতে পারছেন না তাঁরা। এখন শুধু হাট-বাজারে সাজ বিক্রি করে কোনো রকমে দিন কাটাচ্ছেন তাঁরা।সাজ তৈরির কারিগরেরা জানান, প্রতি বছর ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বেশি মেলা বসে। এ সময় ভাটারা গ্রামের ১০ বণিক পরিবারের ব্যস্ততা চলে সাজ তৈরির। তাঁরা চিনি দিয়ে হাতি, ঘোড়া, মুকুট, নৌকা, পাখি প্রভৃতি তৈরি করেন। তবে করোনার কারণে মেলা নেই। মেলা না থাকায় এখন তাঁরা কদমাসহ নানা ধরনের খাদ্যসামগ্রী তৈরি করে তা স্থানীয় হাট-বাজারে বিক্রি করে কোনো রকমে সংসার চালাচ্ছেন।ভাটারা গ্রামে গিয়ে দেখা যায়, প্রফুল্ল চন্দ্র বণিকের ছেলে দিলীপ চন্দ্র বণিক চিনি, পানি ও পরিমাণমতো তেঁতুলের পানি মিশিয়ে তা পাত্রে গরম করে পেস্ট বানিয়েছেন। পরে তা হাতের কারুকাজে কদমা তৈরি করছেন। তাঁকে সহায়তা করছেন স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা। ৫০ কেজি চিনি দিয়ে ৫০ কেজি কদমা তৈরি হয়। ওই কদমা হাট-বাজারে ৯০ টাকা কেজি বিক্রি করেন বলে জানান দিলীপ।দিলীপ চন্দ্র বণিক বলেন, 'করোনার আগে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় আমাদের সাজের অনেক চাহিদা ছিল। প্রতিদিন গড়ে ১ মণ সাজ তৈরি করে বিক্রি করতাম। করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ও গ্রাম-গঞ্জের মেলা-খেলা বন্ধ থাকায় সাজ তৈরির কাজও বন্ধ রয়েছে।'শ্যামল বণিক নামের অপর কারিগর বলেন, 'আমরা ভাটারা গ্রামের ১০ পরিবার সাজের পেশার সঙ্গে জড়িত। বিশেষ করে প্রতি বছর ডিসেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত সাজের অর্ডার বেশি থাকত। বাকি মাসগুলো বসে বসে খেতে হয়। করোনার কারণে মেলা খেলা বন্ধ থাকায় কোনো অর্ডার নেই। মাঝে মধ্যে অর্ডার পেলে কাজ করি। পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে দিন কাটছে আমাদের।'একই গ্রামের কমল বণিক বলেন, 'আমাদের কেউ কোনো সহযোগিতা করে না। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমাদের এ সাজ দেশের বাইরে রপ্তানি করা যেত। বাপ-দাদার পেশাকে ধরে রাখা সম্ভব হতো। এখন পরিবার নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছি।'
6
যুুগে যুগেই নতুন তারকা ফুটবলারের আগমন হয়েছে। পেলে ও ম্যারাডোনার পর যেমনভাবে এসেছেন মেসি-রোনালদো। এখন মেসি রোনালদোর সময়ও শেষ হয়ে আসছে। তাদের পরবর্তী সময়ে আগমন ঘটেছে কিলিয়ান এমবাপ্পে ও এরলিং হরল্যান্ডের মতো তারকা ফুটবলারদের। তারাই আগামীর তারকা। আর তার প্রমাণও দিয়ে যাচ্ছেন তারা। নতুন যুগের তারকা হরল্যান্ড আজ বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নতুন একটি রেকর্ড গড়েছেন। রেকর্ডটি হলো সবচেয়ে কম বয়সে ও কম ম্যাচ খেলে প্রতিযোগিতাটির ইতিহাসে ২০টি গোল করেছেন তিনি। আজ তার দল বরুশিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে খেলতে নামে। এ ম্যাচে জোড়া গোল করেন হরল্যান্ড। আর প্রথম ম্যাচের মাধ্যমেই চ্যাম্পিয়ন্স লিগে তার ২০তম গোলটি পূর্ণ হয়। মাত্র ১৪ ম্যাচ খেলেই এসব গোল করেছেন। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ২০টি গোল করার রেকর্ডও তার। তার বয়স এখন মাত্র ২০ বছর ২৩১ দিন। আর এ রেকর্ড গড়ে তিনি পেছনে ফেলে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকেও। এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে তার ২০তম গোলটি করেন ২১ বছর ৩৫৫ দিনের মাথায়। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসি এ প্রতিযোগিতায় তার ২০তম গোলটি করেন ২২ বছর ২৬৬ দিনের মাথায়। এর আগে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০টি গোল করার রেকর্ডটি ছিল ইংল্যান্ড ও টটেনহ্যাম অধিনায়ক হ্যারি কেনের। তিনি ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগে তার ২০তম গোলটি করেন। এজন্য খেলেছিলেন ২৪টি ম্যাচ। তার মানে হরল্যান্ড তার ২০তম গোলটি করেছেন হ্যারি কেনের চেয়ে ১০ ম্যাচ কম খেলে। চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমে হরল্যান্ড এখন পর্যন্ত ১০ গোল করেছেন। আর এ ১০টি গোল করে তিনি এখন গোল করার দিক দিয়ে সবার উপরে রয়েছেন। সর্বোচ্চ গোলের দিক দিয়ে বর্তমানে তার ধারেকাছে কেউ নেই। চ্যাম্পিয়ন্স লিগে বর্তমানে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন- জুভেন্টাসের আলভারো মোরাতা, ম্যানইউর মার্কাস রাসফোর্ড ও পিএসজির নেইমার। তারা প্রত্যেকে ছয়টি করে গোল করেছেন।
12
মাঠের বাইরের ব্যক্তিগত, পারিবারিক এক ঘটনা আলোড়ন তুলেছে ফুটবল আর বিনোদন দুনিয়ায়। জীবনসঙ্গিনীর সঙ্গে প্রতারিত করে অন্য সম্পর্কে জড়িয়েছেন জেরার্ড পিকে। শুরুতে গুঞ্জন আকারে ছড়ালেও পরে যৌথ বিবৃতিতে পিকে এবং তাঁর পপ তারকা স্ত্রী শাকিরা নিজেদের আলাদা হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। ফুটবলারদের এমন বিবাহবহির্ভূত বা একটি সম্পর্কে থেকে অন্য সম্পর্কে জড়ানোর এমন উদাহরণ একেবারে কম নয়। এর আগে মেসুত ওজিল, থিয়েরি অঁরি, মাউরকো ইকার্দি, প্যাটট্রিক এভরা, অ্যাশলে কোল, ওয়েইন রুনি, জন টেরির মতো তারকারাও একই ধরনের ঘটনায় আলোচনায় এসেছিলেন। মেসুত ওজিল, জার্মানিসময়ের অন্যতম সেরা তারকাদের একজন আর্সেনালের সাবেক প্লে-মেকার মেসুত ওজিল। একাধিকবার প্রতারণার সম্পর্কে জড়ানোর অভিযোগ আছে ওজিলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ক্রিস্টিয়ান লেল। ওজিলের এই জার্মান সতীর্থের দাবি ছিল ওজিল তাঁর প্রেমিকা মেলানিয়ে রিকিনগেরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সে সময় লেল ওজিল ও মেলানিয়ের মধ্যে আদান-প্রদান করা কিছু বার্তাও পড়ে শোনান। থিয়েরি অঁরি, ফ্রান্সফুটবল ক্যারিয়ারে খুব একটা বিতর্কে জড়াননি থিয়েরি অঁরি। তবে প্রতারণার দায় এড়াতে পারেননি ফ্রান্স ও আর্সেনালের এই কিংবদন্তি ফুটবলারও। ২০০৩ সালে ব্রিটিশ মডেল ক্লাইরে মেরিকে বিয়ে করেন অঁরি। তাঁদের সংসারে এক কন্যাও আছে। তবে পাঁচ বছর পর ২০০৮ সালে এ দুজনের বিয়ে ভেঙে যায়। এই বিবাহবিচ্ছেদের পেছনে ছিল অঁরির সুইডিশ মেকআপ-আর্টিস্ট সাদিয়ে হিউলেটের সঙ্গে সম্পর্কে জড়ানো। সাবেক স্ত্রীকে ৮ মিলিয়ন ক্ষতিপূরণও দিতে হয় অঁরিকে। জন টেরি, ইংল্যান্ডসম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলোর একটি ঘটেছিল সাবেক ইংল্যান্ড অধিনায়ক জন টেরির জীবনে। সতীর্থ ওয়েইন ব্রিজের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচনার ঝড় তুলেছিলেন তিনি। এমনকি এই ঘটনার জেরে ফুটবলকেই বিদায় জানিয়ে দেন ব্রিজ। এই ইংলিশ ফুটবলার বলেছিলেন, টেরির সঙ্গে খেলা সম্ভব নয় বলেই ফুটবল ছাড়ছেন তিনি। টেরিকে চেলসির পাশাপাশি জাতীয় দলের অধিনায়কত্বও ছাড়তে হয়েছিল তখন। মাউরো ইকার্দি, আর্জেন্টিনামাউরো ইকার্দিও টেরির মতো সতীর্থের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ওয়ান্ডা নারার সঙ্গে আর্জেন্টাইন তারকা যখন প্রেম শুরু করেন, তখনো তিনি ম্যাক্সি লোপেজের স্ত্রী। তবে ইকার্দির সঙ্গে সম্পর্কে জড়িয়ে লোপেজের সঙ্গে সম্পর্কের ইতি টানেন নারা। এরপর ইকার্দি ও নারা বিয়ে করে সংসারজীবন শুরু করেন। তবে গুঞ্জন আছে, তাঁর এই কাণ্ড পছন্দ হয়নি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। যে কারণে জাতীয় দলেও আর থিতু হতে পারেননি ইকার্দি।
6
করোনাভাইরাসে মৃত্যু বাড়ায় হংকংয়ে কফিনের সংকট দেখা দিয়েছে। মৃত্যু বেড়ে যাওয়ায় মর্গগুলোতেও অতিরিক্ত জায়গা তৈরির জন্য হিমশিম খেতে হচ্ছ স্থানীয় কর্তৃপক্ষের। হংকংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ৩৭ বছর বয়সী লক চুং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এত লাশ একসঙ্গে জড়ো হতে দেখিনি। পরিবারের সদস্যদের এত বিপর্যস্ত, এত হতাশ, এত অসহায় আমি কখনো দেখিনি। গত মার্চে ৪০ জনের মরদেহ সৎকার করি, যা প্রতি মাসে গড় মৃত্যুর চেয়ে ১৫ জন বেশি।হংকংয়ে চলতি বছর করোনার পঞ্চম ঢেউ আঘাত হেনেছে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। হংকংয়ে করোনায় এ পর্যন্ত মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ।রয়টার্স বলছে, মর্গগুলো মৃতদেহ দিয়ে ভরে যাওয়ায় হাসপাতালের জরুরি কক্ষে সেগুলো স্তূপ করে রাখা হচ্ছে। চুং জানান, মৃত্যু বেড়ে যাওয়ায় এসম্পর্কিত নথি সংগ্রহ করতে স্বজনদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।চুং বলেন, গত ১ মার্চ এক নারী করোনায় মারা যান, তবে এখনো তাঁর পরিবার নথি পায়নি। এ কারণে তাঁরা মরদেহ সংগ্রহ করতে পারেনি।৩৬ বছর বয়সী গৃহিণী কেট বলেছেন যে গত মার্চ মাসে করোনায় তাঁর শ্বশুরের মৃত্যু পরিবারকে একটি বিশাল ধাক্কা দিয়েছে । তিনি জানান, তাঁর সবচেয়ে বড় দুঃখ হলো সে তাঁর শ্বশুরকে হাসপাতালে দেখতে যেতে পারেননি।হংকংয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহৃত অনেক পণ্যই আসে চীনের শেনজেন শহর থেকে। করোনার কারণে হংকংয়ের বেশির ভাগ সীমান্ত বন্ধ থাকায় যানজটে শেনজেন শহর থেকে পণ্যগুলো ঠিকভাবে আসতে পারছে না।হংকং শহরের খাদ্য ও স্বাস্থ্যবিধি কর্মকর্তা আইরিন ইয়াং বলেন, বর্তমানে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ কফিন লাগছে। এর ৯৫ শতাংশ কফিন আসছে চীন থেকে। গত ১৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত হংকংয়ে ৩ হাজার ৫৭০টি কফিন এসেছে। ইয়াংয়ের বিভাগ হংকংয়ের ছয়টি শ্মশানের দায়িত্বে রয়েছে। এই শ্মশানগুলোতে প্রতিদিন ৩০০ মরদেহের সৎকার হয়।কর্তৃপক্ষ জানায়, আগে সরকারি মর্গে ১ হাজার ৩৫০টি মরদেহ রাখা যেত। এখন সেখানে ৪ হাজার ৬০০টি মরদেহ রাখার ব্যবস্থা করা হয়েছে।হংকংয়ের বেসরকারি প্রতিষ্ঠান ফরগেট দ্য নট হংকংয়ের ছয়টি সরকারি হাসপাতালে লাইফ আর্ট এশিয়া নামের একটি কোম্পানির সহায়তায় পরিবেশবান্ধব ৩০০ কফিন দিতে যাচ্ছে। সেই সঙ্গে মরদেহ সংরক্ষণের জন্য ১ হাজারটি বক্স দিচ্ছে। প্রতিটি কফিন কার্ডবোর্ড থেকে তৈরি এবং ২০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে।লাইফ আর্ট এশিয়ার প্রধান নির্বাহী উইলসন টং বলেন, 'আমরা ঝড়ের মধ্যে রয়েছি। এই ঝড়ের মাঝখানে মানুষকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করছি।'
3
সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজে 'কোভিড-১৯' শনাক্তকারী পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিন ১০ মাস আগে কেনা। শিক্ষার্থীদের ব্যবহারিক ডাক্তারি সারঞ্জামসহ রোগীদের কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের চিকিৎসায় ৮টি ভেন্টিলেটর যন্ত্রও শত কোটি টাকা ব্যায়ে কেনা হয় একইসঙ্গে। ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এক কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে পিসিআর মেশিন গত ১০ মাস আগে কেনা হলেও আজও তা ব্যবহার হয়নি। এরপরও গত তিনদিন আগে নতুন আরকটি পিসিআর মেশিনের চাহিদা পাঠানো হয়েছে কলেজ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে। অন্যদিকে, জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গত দু'বছর আগে ৫টি ভেন্টিলেটর দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে। চলমান করোনা সংকটে রোগীদের কৃত্রিম শ্বাস প্রশ্বাসের চিকিৎসায় এ সব ভেন্টিলেরটর চালুর উদ্যোগ নেই। এদিকে, ডাক্তারি সারঞ্জামাদিসহ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের প্রায় আড়াই'শ কোটি টাকা ব্যায়ে মালামাল ক্রয়ে নানাবিধ দুর্নীতির খোঁজে গত বছর তদন্তে নামে দুদক। তদন্তে নামলেও প্যাকেটবন্দি এসব ডাক্তারি সারঞ্জাম ব্যবহারে বিশেষ ছাড় দেয় দুদক। কিন্তু চূড়ান্ত তদন্ত সম্পন্ন হবার আগে দুদকের ছাড়ের পরও পিসিআর মেশিনসহ প্যাকেটবন্দি মালামাল ব্যবহার দূরের কথা, উল্টো স্বাস্থ্য/শিক্ষা অধিদপ্তরে নতুন চাহিদাপত্র পাঠানো হয়েছে। অন্যদিকে, চলমান করোনায় জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজের ১৩টি ভেন্টিলেটর ব্যবহারে কার্যকরী ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। কলেজ প্রকল্প পরিচালক ডাঃ কৃষ্ন কুমার পাল বলেন, '১০ মাস আগে পিসিআর মেশিন অধ্যক্ষ নিজেই তার সার্ভে কমিটির দ্বারা বুঝে নেন। তারপরেও অধ্যক্ষ কর্তৃক অধিদপ্তরে নতুন আরেকটির চাহিদা পাঠনোর বিষয়টি বোধগম্য নয়। ৮টি ভেন্টিলেটরও কলেজেই রয়েছে। অক্সিজেন প্লান্ট ও বায়ুমান যন্ত্র সেট করলে ভেন্টিলেটরসমুহ ব্যবহার করা যাবে। প্যাকেটবন্দি পিসিআর ও ভেন্টিলেটর ব্যাবহারের দুদকের কোনই আপত্তি নেই বলেও তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।' অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম বলেন, 'কলেজ প্রকল্পের মাধ্যমে সংগৃহিত পিসিআর মেশিনটির বিষয় আমি অবগত নই। আর থাকলেও সেটি প্রকল্পের মাধ্যমে কেনা। সেটি ব্যবহার করতে গেলে নতুন করে বুঝে নেওয়া বা অনুমতি প্রাপ্তিতে বিড়ম্বনা রয়েছে। যে কারণে নতুন পিসিআর মেশিনের জন্য গত ২৬ এপ্রিল স্বাস্থ্য/শিক্ষা অধিদপ্তর বরাবর চাহিদা পাঠানো হয়েছে।' সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি মঙ্গলবার বলেন, সিরাজগঞ্জসহ অনেক স্থানেই ভেন্টিলেটর বা পিসিআরসহ গুরত্বপূর্ণ অনেক দামি দামি যন্ত্রপাতি অপরিকল্পিতভাবে সরবরাহ করা হয়েছে। বর্তমানে সেসব অযত্নে অবহেলায় পড়ে আছে। সিরাজগঞ্জের প্যকেটবন্দি ভেন্টিলেটর ও পিসিআর মেশিন দ্রুত চালুর বিষয়ে মঙ্গলবার অধিদপ্তরকে বলা হয়েছে।
6
পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে পিতা শাহাবুদ্দীন সরদার ও পুত্র রাকিব হোসেন আহত হয়েছেন। আহতদের এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে শাহাবুদ্দীন সরদারের সঙ্গে প্রতিবেশী মিজানুর সরদারের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। গত সোমবার বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষ মিজানুরেরা জোর করে ঘর বাঁধার সময় শাহাবুদ্দীনের মা বাঁধা দেয়। কিন্তু তাঁরা বাঁধা না মেনে ঘর নির্মাণ করতে থাকে।শাহাবুদ্দীনের ছেলে ও মামলার বাদী বিল্লাল হোসেন বলেন, 'আমার পিতা ও ভাইয়েরা বাড়ি না থাকার সুযোগে এ ঘর বাঁধা শুরু করে। আমরা প্রতিপক্ষ মিজানের কাছে সন্ধ্যার সময় গজালিয়া বাজার মোড়ে বিষয়টি জিজ্ঞেস করলে হাসানুজ্জামানের নির্দেশে তাঁরা আমার পিতা শাহাবুদ্দী সরদার ও ভাই রাকিব হোসেনকে পিটিয়ে আহত করে ঘরে আটকে রাখে।'তিনি আরও বলেন, 'পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে প্রতিপক্ষ ও মামলার ২ নম্বর আসামি মো. রশীদ মোল্লাকে (৫২) আটক করে।'এ বিষয়ে টিএম হাসানুজ্জামান বলেন, 'মিজানুর সরদার আমার আত্মীয়। এখনে কোনো মারামারির ঘটনা ঘটেনি বা আমি এসবের সঙ্গে সম্পৃক্তও না। অহেতুক আমার নামে মামলা করেছে।'পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনা স্থল থেকে রশিদ মোল্লাকে আটক করে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
6
ঢাকা: আড়াই টাকা অনিয়মের অভিযোগে দণ্ডিত হয়ে ১৯৮২ সালে চাকরি হারান কুষ্টিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ওবায়দুল আলম আকন। হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের সেই মামলার নিষ্পত্তি করা হয়েছে আজ। এ-সংক্রান্ত একটি রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ। সেই সঙ্গে ওবায়দুল আলমকে চাকরির সব সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তিনি সারা জীবনের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।২৪ জুন এই রিভিউ আবেদনের ওপর শুনানি হয়। এরপর ২৮ জুন আদেশের দিন ধার্য করেন আদালত। ওই দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ওবায়দুল আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী।প্রবীর নিয়োগী জানিয়েছেন, রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার ফলে ওবায়দুল আলম তাঁর হারানো চাকরির সব সুযোগ-সুবিধা পাবেন।পটুয়াখালীর বাউফল উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. ওবায়দুল আলম আকন কুষ্টিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাট সম্প্রসারণ সহকারী ছিলেন। তিনি চাকরিতে যোগ দেন ১৯৭৪ সালে। ১৯৮২ সালে পাঁচ প্যাকেট পাটের বীজ বিক্রিতে ওবায়দুল আলম আড়াই টাকা বেশি নিয়েছিলেন বলে অভিযোগ করেন এক ব্যক্তি।এ ঘটনায় ১৯৮২ সালের ২৭ সেপ্টেম্বর করা অভিযোগে ওবায়দুল আলমকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ড দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। দ্রুত তাঁকে চাকরিচ্যুতও করে কৃষি বিভাগ। চাকরি ফিরে পেতে বহু দিন চেষ্টা-তদবির করে ব্যর্থ হয়ে ২০১২ সালে হাইকোর্টে রিট করেন ওবায়দুল আলম।২০১৭ সালের ২০ অক্টোবর চূড়ান্ত শুনানি শেষে ওবায়দুলের সাজা বাতিল করেন আদালত। তাঁকে উপযুক্ত পদে বহাল করে চাকরির সব সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ২০১৮ সালে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২০ সালের ৮ মার্চ আবেদন খারিজ করে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ও বহাল রাখে। কিন্তু ওবায়দুল আলমকে চাকরিতে পুনর্বহাল না করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ সেই আবেদনও খারিজ হলো।
6
বিচারের নামে খালেদা জিয়া ও তারেক রহমানকে আবারো সাজা দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী থাকায় দলের নেতা-কর্মীরা ভারাক্রান্ত মন নিয়ে ঈদ উদ্যাপন করছেন।আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন।এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির একমাত্র কর্মসূচি ছিল জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। এ উপলক্ষে বেলা ১১টার দিকে দলীয় নেতা-কর্মীরা শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে এসে জড়ো হন। পরে মির্জা ফখরুলের নেতৃত্বে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া মাহফিলে অংশ নেন। পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল। তিনি বলেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে বন্দী থাকায় অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে ঈদ পালন করতে হচ্ছে। এর আগে কোরবানির ঈদের দিন খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য নেতা কর্মীরা আসতেন। কিন্তু আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে উপস্থিত হয়েছি। কারণ আমাদের চেয়ারপারসন আজ এখানে নেই।' তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা চেয়ারপারসনের মুক্তির জন্য প্রার্থনা করেছে, যেন তিনি দ্রুত মুক্তি পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিচারাধীন মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিচারকদের নিরপেক্ষ রায় দেয়া সম্ভব হবে না। তিনি অভিযোগ করেন, তথাকথিত বিচারের নামে খালেদা জিয়া ও তারেক রহমানকে আবারো সাজা দেয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবকিছুতেই খালেদা জিয়া ও তারেক রহমানকে দায়ী করেন। এটা এখন নিয়মে পরিণত হয়েছে।
9
প্রাকৃতিক বিপর্যয়ের মুখে একদল বানর নতুন বন্ধুত্ব তৈরির সুযোগ কাজে লাগিয়েছে। পুয়ের্তো রিকোয় ২০১৭ সালে ঘূর্ণিঝড় মারিয়া তাণ্ডব চালায়। এতে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বানরের আবাসস্থলের গাছপালা উপড়ে পড়ে। গবেষকেরা দেখেন, প্রাকৃতিক ওই বিপর্যয়ের পর কায়ো সান্টিয়াগোতে বসবাসকারী 'রেসাস ম্যাকাক' প্রজাতির বানর পরস্পরের প্রতি আরও বেশি সামাজিক হয়েছে। কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধ। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অব মেডিসিনের স্নায়ুবিজ্ঞানের গবেষক ক্যামেলি টেস্টার্ড বলেন, বানরগুলো অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ সমাজে বাস করে। খাবার ও পানির মতো উৎস রক্ষা নিয়ে তারা আগ্রাসী হয়ে উঠতে পারে। তাই ঘূর্ণিঝড়ের পর গবেষকেরা পূর্বাভাস দেন, টিকে থাকতে বানরগুলো হয়তো আরও বেশি আগ্রাসী হয়ে উঠবে। টেস্টার্ড বলেন, গবেষকেরা যে পূর্বাভাস দিয়েছিলেন, তা মেলেনি। এর বদলে বানরগুলো আরও বেশি পরস্পরের কাছাকাছি এসেছে। আরও বেশি সহিষ্ণু ও বন্ধুত্বের গ্রুপ বড় করেছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মানুষ যেভাবে বন্ধুর সঙ্গে কফি ভাগাভাগি করে, বানর সেভাবে সামাজিকতা বা বন্ধুত্ব তৈরি করছে কি না, তা পর্যবেক্ষণ করেন গবেষকেরা। গবেষক টেস্টার্ড বলেন, ঘূর্ণিঝড় মারিয়ার পর বানরগুলোর মধ্যে বন্ধুত্ব তৈরির নেটওয়ার্ক আরও বেড়ে যায়। ঝড়ের আগে তাদের যে আচরণ ছিল, তার তুলনায় ঝড়ের পর পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ে। মানুষ যেভাবে সহজেই বন্ধুত্ব গড়ে, তেমনি বিজ্ঞানীরা দেখেছেন, প্রাণীদের মধ্যেও তেমনি বন্ধুত্ব গড়ে তুলতে দেখা যায়। বানরেরা কেন আরও বেশি বন্ধু তৈরি করেছে, তা বিজ্ঞানীরা বের করতে পারেননি। তবে ক্যালিফোর্নিয়া, ডাভিস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ভেটেরিনারির পপুলেশন হেলথ অ্যান্ড রিপ্রোডাকশন বিভাগের অধ্যাপক ব্রেন্ডা ম্যাককোয়ান বলেন, 'প্রাকৃতিক বিপর্যয়ের পর তাদের ভবিষ্যৎ কঠিন পরিস্থিত মোকাবিলায় তারা বন্ধুত্বের সংখ্যা বাড়ায়।' তিনি আরও বলেন, জলবায়ু সংকটের ক্রমবর্ধমান হুমকিকে মানুষ কীভাবে মোকাবিলা করতে পারে, সে বিষয়টি তুলে ধরতে পারে এ গবেষণা। এ ছাড়া মানুষের সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে এ গবেষণা।
3
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে এ বছর আর বাড়ানো হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময়সীমা। তাই রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনকেন্দ্রে আগামী সোমবার মাসব্যাপী এই মেলা শেষ হচ্ছে। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা জানান, মেলায় অংশ নেয়া ব্যবসায়ী ও গেট ইজারাদার প্রতিষ্ঠানও সময় বাড়ানোর কোনো আনুষ্ঠানিক আবেদন জানায়নি। তা ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় থেকে মেলার সময় বাড়ানোর কোনো নির্দেশনাও আসেনি, তাই মেলার সময়সীমা বাড়ছে না। আগের বছরগুলোতে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময় বাড়ানো হয়েছিল। সর্বশেষ ২০১৯ ও ২০২০ সালেও মেলার সময়সীমা বাড়ানো হয়। আর করোনার কারণে ২০২১ সালে বাণিজ্য মেলার আয়োজন করা হয়নি। তবে এ বছর করোনা সংক্রমণের মধ্যে বাণিজ্য মেলা নির্ধারিত সময় পর্যন্ত চললেও বাড়ানো হচ্ছে না সময়সীমা। এ বিষয়ে বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ শনিবার গণমাধ্যমকে বলেন, আমরা মেলা শেষ করার প্রস্তুতি নিচ্ছি। মেলার সময় বাড়ানো নিয়ে আমাদের কাছে সরকার থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আসেনি। আর অন্য কেউও সময় বাড়ানোর আবেদন করেনি। তাই মেলা নির্ধারিত সময়েই শেষ হচ্ছে। আমরাও চাচ্ছি মেলার সময় আর না বাড়ুক। মেলার প্রবেশপথের ইজারা নেয়া প্রতিষ্ঠান মীর ব্রাদার্সের ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, গত শুক্রবারে আগের শুক্রবারের চেয়ে উপস্থিতি অনেক কম ছিল। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উপস্থিতি কমে গেছে। তাই মেলার মাধ্যমে করোনার সংক্রমণ যেন না ছড়ায় সেটা আমরাও চাই। এ জন্য মেলার সময় বাড়ানোর আবেদন করিনি। নির্ধারিত সময়েই মেলা শেষ হবে। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় সম্প্রতি তিন দফায় বিধিনিষেধ জারি করে সরকার। সর্বশেষ নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে পরিচালনার নির্দেশ দেয়া হয়। এর আগে সভা-সমাবেশ বন্ধসহ ১১ দফা নির্দেশনা দেয়া হয়। এতে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ না করার কথা বলা হয় সরকারের পক্ষ থেকে। বিধিনিষেধে বাণিজ্য মেলা নিয়ে সুনির্দিষ্ট কিছু উল্লেখ না থাকায় স্বাস্থ্যবিধি মেনে মেলা চালু রাখেন আয়োজকেরা। স্বাস্থ্যবিধি নিশ্চিতে মেলা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বেশ কিছু পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি ভাঙায় জরিমানা করা হচ্ছে নিয়মিত। পূর্বাচলের নতুন ঠিকানায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনকেন্দ্রে (বিবিসিএফইসি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবারের বাণিজ্য মেলা। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল ও ১৫টি খাবারের দোকান রয়েছে।
0
বগুড়ার ধুনট উপজেলার ধুনট ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সম্মেলন পণ্ড হয়ে গেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধুনট ইউনিয়ন পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের পক্ষের দলীয় নেতা-কর্মীরা বুধবার সকালের দিকে ধুনট ইউনিয়ন পরিষদ চত্বরে সম্মেলনের আয়োজন করেন। সেখানে ধুনট ইউনিয়নের ৬,৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের কথা ছিল। সম্মেলনের খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষের গোলাম সোবহান ও মহসীন আলমের পক্ষের নেতা-কর্মীরা সম্মেলনে হামলা চালায়। এ সময় চেয়ার, টেবিলসহ ডেকোরেটরের আসবাব ভাঙচুর করেন।উত্তেজনা ছড়িয়ে পড়লে সম্মেলন আয়োজক পক্ষের নেতা-কর্মীরা সেখান থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিবেশ শান্ত রয়েছে।অপর দিকে, উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত সভাপতি এম এ তারেক হেলালের পক্ষের লোকজন হামলা চালিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোজাফফর রহমানকে মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরের দিকে এলাঙ্গী বাজার এলাকায় তাঁকে মারপিট করা হয়। বর্তমানে তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ অভিযোগ অস্বীকার করে এম এ তারেক হেলাল বলেন, 'তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।'সম্মেলন হামলার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবি তারিক জানান, দলের বহিষ্কৃত নেতা-কর্মীরা সম্মেলন অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। পরে তাঁদের পক্ষের লোকজন এলাঙ্গীতে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করেছেন। আপাতত সম্মেলন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।'ধুনট উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত নেতা মহসীন আলম বলেন, 'দলের নেতা-কর্মীদের অবৈধভাবে বহিষ্কার করে গোপনে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের চেষ্টা করছিল আওয়ামী লীগের একটি পক্ষ। সংবাদ পেয়ে সম্মেলন বন্ধ করে দেওয়া হয়েছে।'ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, পুলিশ পৌঁছার আগেই সম্মেলনস্থলে ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
6
বেলারুশের গোমেল শহরে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার বিবিসি জানায়, জেলেনস্কি বলেছেন, 'ইউক্রেনে হামলায় রাশিয়ার সঙ্গে মিনস্ক নিজেই জড়িত।' দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট টুইটবার্তায় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বেলারুশের গোমেল শহরের পরিবর্তে পোলান্ডের ওয়ারশ, স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা, হাঙ্গেরির বুদাপেস্ট, তুরস্কের ইস্তাম্বুল কিংবা বাকুতে বৈঠকের পরামর্শ দিয়েছেন জেলেনস্কি। এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, 'আমরা কথা বলতে চাই, আমরা যুদ্ধ শেষ করতে চাই।' এর আগে, ক্রেমলিন জানায় যে, তার প্রতিনিধি দল বেলারুশের গোমেল শহরে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত এবং ইতোমধ্যে রাশিয়ার এক প্রতিনিধি দল গোমেলে পৌঁছে গেছে।
3
সংযুক্ত আরব আমিরাতের আটক জাহাজ ছেড়ে দেয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে আহ্বান জানিয়েছে তা নাকচ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা। চলতি মাসের প্রথম দিকে হুদাইদা বন্দরের কাছ থেকে ১১ ক্রুসহ জাহাজটি আটক করে হুথি যোদ্ধা ও ইয়েমেনি সেনারা। আমিরাত আরো বলছে, জাহাজটিতে একটি ফিল্ড হাসপাতালের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বহন করা হচ্ছিল। আমিরাতের এ দাবি নাকচ করে হুথি নেতা হোসেইন আল-আজিজ বলেছেন, জাহাজটি সামরিক সরঞ্জামাদি বহন করছিল। আমিরাতের এ জাহাজ শিশুদের জন্য খেলনা বহন করছিল না বরং উগ্রবাদীদের জন্য অস্ত্র বহন করছিল।" গত শুক্রবার আটক জাহাজ ও তার ক্রুদের ছেড়ে দেয়ার দাবি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলেছে, এডেন উসাগর ও লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা বহাল রাখতে হবে। এ বক্তব্যের পর হুথি নেতা আল-আজিজ নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী খুনিদের পক্ষ নেয়ার জন্য অভিযুক্ত করেছেন। সূত্র: আল-জাজিরা বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
কোম্পানীগঞ্জে বন্যায় কৃষি, শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগ খাতে প্রায় ১০৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে প্রায় ৯৯ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে ১৭১ হেক্টর জমির ফসল। ভেসে গেছে ১১৫টি পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো। ভেঙে গেছে পাথারচাউলি হাওরসহ কয়েকটি ফসল রক্ষা বাঁধ।উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, উপজেলার ১৭১ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে। এর মধ্যে বোরো ধান ৫২ হেক্টর, আউশ ধানের বীজতলা ৮৪ হেক্টর এবং শাকসবজিসহ অন্যান্য ফসল ৩৫ হেক্টর। এতে ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে।তবে কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ পরিসংখ্যানের চেয়েও অনেক বেশি।উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন জীবনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়া বলেন, গত বছর তিনি ২২ কাঠা ধান (১১০ মণ) ঘরে তুলেছিলেন। আশা ছিল, এবার আরও বেশি পাবেন। কিন্তু দীর্ঘ সময় ধরে বন্যার পানিতে ধান তলিয়ে রয়েছে। ধানগাছে পচন ধরেছে। ফলে এবার ফসল ঘরে তোলার কোনো আশাই নেই তাঁর।লম্বাকান্দি গ্রামের কৃষক ইকরামুল হক বলেন, এবার তিনি ছয় একর জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। ফসল রক্ষা বাঁধ ভেঙে পুরোটাই পানিতে তলিয়ে গেছে। একই অবস্থা হয়েছে কাঁঠালবাড়ি গ্রামের কৃষক উসমান খাঁনের। সাত একর জমিতে ফলানো বোরো ধান নষ্ট হয়ে গেছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফখরুল আহমেদ জানান, উপজেলার সবচেয়ে বড় পাথারচাউলি হাওরের দুটি অংশ ভেঙে গেছে। এ ছাড়া আরও কয়েকটি ফসল রক্ষা বাঁধের ক্ষতি হয়েছে। টাকার হিসেবে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান জানান, উপজেলার ১৫০টি পুকুরের মাছ ভেসে গেছে। অনেক পুকুরের পাড় ও অবকাঠামো ভেঙে গেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।উপজেলার ৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক। তিনি বলেন, এগুলো সংস্কার করতে প্রায় ২২ লাখ টাকা প্রয়োজন। তবে আর্থিক বিবেচনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকা রাস্তা ও ব্রিজ-কালভার্টের।উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শাহ আলম জানান, বন্যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৯৯ কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ক্ষতি হয়েছে। তা ছাড়া ২৫টি ব্রিজ ও ৭৫টি কালভার্টের অ্যাপ্রোচ ভেঙে গেছে। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
6
ক্রিস গেইল ঢাকায় পৌঁছে স্বভাবসুলভ ভঙ্গিতেই বললেন, এসে গেছে 'ইউনিভার্স বস'। তার সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স ইউনিভার্স বসের মতো না হলেও জনপ্রিয়তা হারাননি একটুও। এই ৪২ বছর বয়সেও তার আমুদে চলনবলন ক্রিকেট সমর্থকদের রোমাঞ্চিত করে। সব ঠিক থাকলে আজ বিপিএলের মাঠে দেখা যেতে পারে তাকে। শূন্য গ্যালারি থেকেও অদৃশ্য সমর্থনে ভাসতে পারেন 'ইউনিভার্স বস'। আর তার ব্যাট জ্বলে উঠলে উজ্জ্বল হবে ফরচুন বরিশালের মুখ।গেইলের ফরচুন বরিশালে যোগ দেওয়ার দিন ঢাকায় মিডিয়ার ফোকাস কেড়ে নেন বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয় তারকা মাশরাফি বিন মুর্তজা। বরিশালের বিপক্ষে ম্যাচ খেলার জন্যই হয়তো গতকাল একাডেমির সেন্টার উইকেটে বোলিং করলেন মিনিস্টার গ্রুপ ঢাকার এ পেসার। নড়াইল এক্সপ্রেসের বোলিংয়ে সে ধার না থাকলেও তাকে মাঠে দেখার আগ্রহ কমেনি।ক্রিকেটের দুই বিভাগের এ দুই তারকাকে মাঠে পেলে ম্যাচের উন্মাদনা বেড়ে যাওয়া স্বাভাবিক। বঙ্গবন্ধু বিপিএলের জৌলুসও বাড়বে তাতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুর সাড়ে ১২টায় গেইলের ফরচুন বরিশালের মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকা। যে ম্যাচ জিতে বরিশাল চেষ্টা করবে জয়ের ছন্দ ধরে রাখতে। ক্রিস গেইল ঢাকায় পৌঁছে স্বভাবসুলভ ভঙ্গিতেই বললেন, এসে গেছে 'ইউনিভার্স বস'। তার সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স ইউনিভার্স বসের মতো না হলেও জনপ্রিয়তা হারাননি একটুও। এই ৪২ বছর বয়সেও তার আমুদে চলনবলন ক্রিকেট সমর্থকদের রোমাঞ্চিত করে। সব ঠিক থাকলে আজ বিপিএলের মাঠে দেখা যেতে পারে তাকে। শূন্য গ্যালারি থেকেও অদৃশ্য সমর্থনে ভাসতে পারেন 'ইউনিভার্স বস'। আর তার ব্যাট জ্বলে উঠলে উজ্জ্বল হবে ফরচুন বরিশালের মুখ। গেইলের ফরচুন বরিশালে যোগ দেওয়ার দিন ঢাকায় মিডিয়ার ফোকাস কেড়ে নেন বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয় তারকা মাশরাফি বিন মুর্তজা। বরিশালের বিপক্ষে ম্যাচ খেলার জন্যই হয়তো গতকাল একাডেমির সেন্টার উইকেটে বোলিং করলেন মিনিস্টার গ্রুপ ঢাকার এ পেসার। নড়াইল এক্সপ্রেসের বোলিংয়ে সে ধার না থাকলেও তাকে মাঠে দেখার আগ্রহ কমেনি। কোচ খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস, ভালো ক্রিকেট খেলে জয় নিয়ে মাঠ ছাড়বে তার দল, 'কালকের (আজ) ম্যাচের দুটি দলই ভালো। নামের দিক দিয়ে দেখলে আমাদেরটা বেশি ভালো। সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার, গেইল ও ব্রাভো আছে। আমরা তো চাইব ভালো ক্রিকেট খেলে ম্যাচটা জিততে।' বরিশালের কোচের দৃষ্টিতে উইকেট রানের জন্য ভালো হলেও প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত পারফরম্যান্স করতে পারেনি তার দল। তার মতে, 'প্রথম ম্যাচে আমাদের উইকেট আমি মনে করি না যে এত খারাপ ছিল। আমাদের এর থেকে ভালো ব্যাটিং করা উচিত ছিল মনে হয়। ১২৫ হয়েছে, আমার মনে হয় ১৫০ থেকে ১৬০ হওয়ার মতো উইকেট ছিল। কিন্তু কোনো অভিযোগ নেই, এখন দুটি দলের জন্য তো একই রকম দাঁড়াচ্ছে। এটাকে মানিয়ে নিয়ে খেলতে হবে। তবে ছোট্ট করে বললে, যেরকমটা আশা করছি ভালো হবে, ওরকমটা হচ্ছে না উইকেট।' বরিশালের চেয়েও ঢাকার জন্য ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ। টানা দুই ম্যাচ হারের পর জয়ের খোঁজে নামবে তারা। বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার নিয়ে গড়া ঢাকা টানা দুই দিন রাতে ম্যাচ খেলেছে। খুলনা টাইগার্সের বিপক্ষে বিশাল স্কোর করেও জিততে পারেনি। শনিবার চট্টগ্রামের কাছে হেরেছে ব্যাটিং ক্লিক না করায়। বরিশালের কাছে হেরে গেলে ব্যাকফুটে চলে যাবে তারা। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ঢাকার পারফরমার বলতে একা তামিম ইকবাল। টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। যদিও তার পঞ্চাশ ছোঁয়া ইনিংস দলের উপকারে আসেনি। ঢাকার চেয়ে বরিশালের বোলিং লাইনআপ অনেক বেশি শক্তিশালী। সাকিব, নাঈম হাসান, জ্যাক লিনটটের মতো স্পিনার খেলছে। পেস বিভাগে আন্দ্রে রাসেল, আলজারি জোসেফ ভালো ছন্দে আছে। কন্ডিশনের সুবিধা পেলে ঢাকার ব্যাটারদের টালমাটাল করতে পারেন সাকিবরা। কভিডমুক্ত হয়ে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ফেরায় বরিশালের একাদশে পরিবর্তন করা হবে। সেদিক থেকে উভয় দলের চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলে জয় দিয়ে ম্যাচ শেষ করা।
12
অকালপ্রয়াত কবি, গবেষক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সোমবার সকালে শোভাযাত্রা, কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া ও মোনাজাত।সোমবার সকাল ৯টায় কবির গ্রামের বাড়ি মোংলার মিঠাখালীতে শোভাযাত্রা, কবির কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত, শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারাদার, কবি হিমেলের বাল্যবন্ধু জানে আলম বাবু, মোংলা সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক মামুন, রুদ্র স্মৃতি সংসদের ক্রীড়া সম্পাদক লিটন শেখ, প্রচার সম্পাদক সাংবাদিক বায়জিদ হোসেন, অন্তর বাজাও শিল্পী গোষ্ঠীর প্রধান শিল্পী গোলাম মহম্মদ প্রমুখ।রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী, সম্মিলিত সাংস্কৃতিক জোট-মোংলা, সমুদ্র সাহিত্য পরিষদ-মোংলা, বন্ধু পর্ষদ-মোংলা, মিঠাখালী সিদ্দিক বাজার বণিক সমিতি, মোংলা সাহিত্য পরিষদ, আলোর পথে বন্ধু সমাজসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী সংগঠনের যৌথ আয়োজনে এসব কর্মসূচি করা হয়।হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই মোংলার মিঠেখালি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বড় ভাই প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। তিনি ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি এখানেই কর্মরত ছিলেন।কবি হিমেল বরকত ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
6
কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত নেতাদের আবারো মারধর করা হয়েছে। এবার মারধরের অভিযোগ খোদ সংগঠনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন ছাত্রলীগের আন্দোলনকারীরা। পদবঞ্চিত নেতারা জানান, সংগঠনের বিতর্কিত যেসব নেতার নাম কমিটিতে এসেছে, তাদের বহিষ্কারের সময়সীমা ও মধুর ক্যান্টিনে হামলার বিষয়ে কথা বলার জন্য কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সাথে টিএসসিতে বসেন তারা। কথা বলার একপর্যায়ে সাধারণ সম্পাদক রাব্বানী রোকেয়া হলের সভাপতি বিএম লিপি আক্তারের কাছে তার আনীত মাদকের অভিযোগ সম্পর্কে জানতে চান। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে গোলাম রাব্বানী লিপিকে মারধর করে। তাকে চড় থাপ্পর দেয়। পরে আন্দোলনকারীদের ঘিরে থাকা রাব্বানীর অনুসারীরা উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এসময় অন্তত ছয়জন আহত হয়। সরেজমিন দেখা যায়, আহতদের একজনের অবস্থা গুরুতর। মারধরের ফলে তার কাঁধের হাড় ভেঙে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। মারধরের বিষয়টি নিশ্চিত করে গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন বলেন, টিএসসিতে আলোচনার এক পর্যায়ে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লিপিকে আক্রমণ করেন। তিনি তাকে মারধর করেন। এছাড়া রাব্বানীর অনুসারীরা আমাদের সবার ওপর হামলা করেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, নিজেদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। ভিডিওতে দেখুন আক্রমণের ব্যাপারে কান্নাস্বরে যা জানাচ্ছেন শেখ আব্দুল্লাহ :
9
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন তারা ভ্যাকসিন নিয়ে লুটপাটে নিমগ্ন হয়েছে। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই, সে কারণে ভ্যাকসিন নিয়েও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে-বাংলা নগরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), ডা. এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকি, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সেক্রেটারি সুলতানা আহমেদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/আরাফাত
6
নগরী বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল খননকাজের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম নগরীর মাইজপাড়ায় এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে ১ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উদ্বোধনীতে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'খাল খনন প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে কিনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দল তা তদারকি করবে। তাঁরা কাজের মান ও কাজ সঠিকভাবে হচ্ছে কি না তা দেখবেন।'এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, 'এ এলাকার জনগণ কোমরসমান পানির মধ্যে ডুবে থাকেন। এ পানি থেকে রক্ষা করার জন্য বারইপাড়া খালের প্রয়োজন আছে। আজ (গতকাল) থেকে খাল খননের কাজ পুরোদমে শুরু হয়েছে। এ খালের কাজ দুই থেকে আড়াই বছরের মধ্যে শেষ করতে পারব।' খাল খনন শেষ হলে নগরীর নাসিরাবাদ, শুলকবহর, বহদ্দারহাট, বারইপাড়া, চান্দগাঁও, বাকলিয়া ও চাক্তাই এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।চসিক সূত্রে জানা গেছে, বারইপাড়া হাইজ্জারপুল থেকে শুরু হয়ে খালটি নূর নগর হাউজিং, ওয়াইজের পাড়া, বলিরহাটের বলি মসজিদের উত্তর পাশ দিয়ে কর্ণফুলী নদীতে মিশবে। ২ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ খালটি হবে ৬৫ ফুট চওড়া। খালের দুই পাশে ২০ ফুট করে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ দুটি রাস্তা হবে এবং ছয় ফুট চওড়া দুটি করে ওয়াকওয়ে থাকবে। এতে ব্যয় হবে ১ হাজার ৩৭৪ কোটি টাকা। এতে সরকার দেবে ৯৪২ কোটি ১১ লাখ টাকা। বাকি টাকা সিটি করপোরেশনের জোগান দেওয়ার কথা রয়েছে।
6
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের বিষয়ে শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলি বলেছেন, এ অঞ্চলে রাশিয়া হামলা চালালে সেটি হবে ভয়াবহ। আজ শনিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মার্কিন এই জেনারেল পেন্টাগনে এক ব্রিফিংয়ে বলেন, রাশিয়া যেভাবে দ্রুতগতিতে এগোচ্ছে, এতে করে ধারণা করছি ইউক্রেনে তারা হামলা করলে সেটি হবে ভয়াবহ। তিনি আরও বলেন, স্নায়ুযুদ্ধের পর ইউক্রেন সীমান্তে রাশিয়ার কয়েক লাখ সৈন্য মোতায়েন আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। রাশিয়াকে অবশ্যই ইউক্রেন থেকে সৈন্য নিয়ে পিছু হটতে হবে। এটি খুবই গুরুতর বিষয়। কেননা ইউক্রেনে হামলা হলে বহু বেসামরিক লোক নিহত হবেন। 'কূটনৈতিকভাবে সমঝোতা' মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, রাশিয়ার সঙ্গে এখনও কূটনৈতিকভাবে সমঝোতা সম্ভব। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষায় সর্বতোভাবে সহায়তা করবে। তবে সংঘর্ষ এখনও অনিবার্য হয়ে ওঠেনি। কূটনৈতিকভাবে সমঝোতার দরজা এখনও খোলা আছে।
3
হাওড়া জেলার শ্যামপুর বিধানসভা আসন থেকে বিজেপির টিকিটে ভোটে লড়ছিলেন তনুশ্রী চক্রবর্তী। কিন্তু শ্রাবন্তী-রুদ্রনীল-যশ-পায়েলদের মতোই বিজেপির এই তারকা প্রার্থীর কপালেও জুটেছে হার! ২রা মে ভোটের রেজাল্ট বার হওয়ার পর থেকেই রাজনীতির ময়দান থেকে দূরেই ছিলেন তনুশ্রী, আর দু-মাসের মধ্যেই বিজেপি ছাড়েন তিনি। গত জুলাই মাসে শুধু বিজেপি নয় সটান রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই হেরে যাওয়া প্রার্থী। আপতত নিজের অভিনয় কেরিয়ারেরই মন দিয়েছেন নায়িকা। সামনেই মুক্তি পাচ্ছে তার 'অন্তর্ধান'। সেই ছবির প্রচারে ব্যস্ত নায়িকা। দু-দিন আগেই তৃণমূলের সভামঞ্চে দেখা গেছে শ্রাবন্তীকে। গত মাসেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন নায়িকা। দু-সপ্তাহ পার হতে না হতেই ঘাসফুল শিবিরের অংশ হয়ে উঠেছেন তিনি। তবে কি বন্ধুর পথে হাঁটবেন তনুশ্রী? এই নিয়ে এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, 'এক সঙ্গে দুটো কাজ তখনই করতে পারব যখন দুটো কাজেই সমান পারদর্শী হব। রাজনীতিতে এসে বুঝলাম, অনেক কিছুই শেখা বাকি রয়ে গেছে। আমায় আরও রাজনীতি শিখতে হবে। এখন সিনেমায় মন দিলাম'। বিজেপি-র সঙ্গে সম্পর্ক ভাঙবার সময় তনুশ্রী জানিয়েছিলেন, 'আমি রাজনীতি থেকে সরছি। যে কোনও রকম রাজনৈতিক রঙের বাইরে থাকতে চাই। আমার মনে হয়, রাজনীতিতে থাকতে হলে, এই বিষয়ে বিস্তর পড়াশোনার দরকার'। কিন্তু সম্প্রতি বিজেপির বনি-শ্রাবন্তীদের তৃণমূলে যোগদানের জল্পনা তৈরি হয়েছে। 'শ্রাবন্তী এখন তৃণমূলের', এমন কথা বলতেও শোনা গেছে ঘাসফুল বিধায়ককে। সব মিলিয়ে রাজনীতির এই জটিল অঙ্কে নিজের অবস্থান নিয়ে কী বলছেন তনুশ্রী? 'আমি যা করব তা সবাই জানতে পারবেন। কোনও কিছুই গোপনে করব না।', অকপটে জানালেন তিনি।
2
লক্ষ্মীপুরে জেলা আইনজীবী সমিতির (২০২১-২০২২)-এর নির্বাচনে সভাপতি পদে জামায়াতের শাহাদাত হোসেন ১২৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের মোসাদ্দেক হোসেন সবুজ ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টায় সমিতির নিজস্ব কার্যালয়ের হলরুমে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষনা করা হয়। এর আগে সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে ৪টা পর্যন্ত টানা ভোট চলে। সমিতির ২৯৩ জন ভোটারের মধ্যে ২৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া সহ-সভাপতি পদে আওয়ামী লীগের আবুল খায়ের ও অলি উল্যাহ, যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগের মাহবুবুল করিম টিপু ও বিএনপির শাহাদাত হোসেন বাবলু, পাঠাগার সম্পাদক পদে বিএনপির নজরুল ইসলাম মহসিন, সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র অনিম যোবায়ের, সদস্য পদে বিএনপির কামরুল ইসলাম মানিক ও আব্দুর রহিম রাজু, আওয়ামী লীগের ফজলে এলাহী ও আফরোজা ববি, জামায়াতের শামছুল ইসলাম নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আজগর হোসেন মাহমুদ। সহকারি হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট কৃষ্ণ দুলাল দাস ও বেলাল উদ্দিন। নির্বাচনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ মোট ১৩টি পদের মধ্যে ১২টিতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত
6
রাশিয়া বলেছে, সাবেক দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যাপ্রচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলো মস্কোর সাথে যে আচরণ করছে তা রাশিয়ার জন্য 'মারাত্মক অস্বস্তিকর'। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপীয় দেশগুলো দুর্বোধ্য ও আগ্রাসী আচরণ করছে যা মস্কোর জন্য অস্বস্তিকর। কিন্তু এটাই হচ্ছে সে বাস্তবতার যার সাথে আমাদের বসবাস করতে হয়। ইউরোপীয় দেশগুলোর সাথে এ বিষয়ে কাজ করার সময় রাশিয়া কখনো দ্বিধা-দ্বন্দ্বে ভুগবে না। ব্রিটিশ সরকার দাবি করছে, রাশিয়ায় তৈরি নার্ভ গ্যাস-নোভিচক দিয়ে স্ক্রিপালের ওপর হামলা করা হয়েছে। লন্ডন সরাসরি এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে। রাশিয়া এ অভিযোগকে 'হাস্যকর' বলে উড়িয়ে দিয়েছে। মস্কো বলছে, ব্রিটেনসহ যেসব দেশ এই গ্যাস নিয়ে গবেষণা করছে সেগুলোর কোনো একটি দেশ থেকে এনে ওই হামলা চালানো হয়ে থাকতে পারে। রাশিয়া ও ব্রিটেনের মধ্যে পরস্পর বিরোধী এই অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ব্রিটেনের পক্ষ নিয়েছে। বৃহস্পতিবার মস্কোয় নিযুক্ত ইইউ'র রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, ইইউভুক্ত বেশ কয়েকটি দেশ রাশিয়ার রাষ্ট্রদূতদের বহিষ্কারের বিষয়টি বিবেচনা করছে। এক সময় রুশ গোয়েন্দা বিভাগে কাজ করতেন স্ক্রিপাল। কিন্তু ব্রিটেনের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। পরে গুপ্তচর বিনিময় আইনের আওতায় তিনি মুক্তি পান এবং ব্রিটেনে বসবাস শুরু করেন। বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৮/আরাফাত
3
ভোটার হতে প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে উত্তর আমেরিকা, ইউরোপসহ কয়েকটি দেশের নাগরিকত্ব নেয়া প্রবাসীদের ভোটার হওয়ার পথ সহজ করা হলো। সেই সঙ্গে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে ইসি। বুধবার (১৪ এপ্রিল) 'দ্বৈত নাগরিক ও বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তকরণ প্রসঙ্গে' উপজেলা বা থানা নির্বাচন পর্যায়ের নিবন্ধন কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়। ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এ চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে বলা হয়, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশের নাগরিককে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে দ্বৈত নাগরিকত্ব সনদ দাখিলের প্রয়োজন হবে না। এছাড়া হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশের নাগরিককেও এমন সনদ নেয়ার প্রয়োজন হবে না। তবে বলা হয়, বিয়ে সূত্রে বাংলাদেশি নাগরিত্ব নেয়া বিদেশিদের এদেশে ভোটার হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব সনদ দিতে হবে। ভোটার হতে প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে সচেতন থাকতে ইসি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের কর্মকর্তা মোশাররফ হোসেন। ২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। এসময় ভোটার তালিকাভুক্ত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেয়া হয়। অন্তত ২০টি নাগরিক সেবা পেতে এনআইডি লাগছে ভোটারদের। কিন্তু প্রবাসীদের ভোটার তালিকাভূক্ত হতে নানা ধরনের হয়রানির অভিযোগ শুরু থেকেই আসছে। ভোটার হওয়ার বিষয়ে ২০১৮ সালে নির্বাচন কমিশনও দ্বৈত নাগরিকত্ব সনদ দেয়ার কথা বলেছিল। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেয়ার পরপরই আগের স্মারকটি বাতিল করল।
6
'বর্তমান সময়ে বাজারে যতগুলো ভ্যাকসিন রয়েছে, তার সব কটিই ছয় মাসে তৈরি করা সম্ভব', এ কথা উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, 'বাংলাদেশের তরুণ গবেষকেরা যতগুলো ভ্যাকসিনের নাম শুনেছেন, তারা ছয় মাসের মধ্যে তা তৈরি করতে পারবেন।' আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে 'গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক বাংলাদেশে নতুন সার্স কোভ-২ ভেরিয়েন্ট শনাক্ত' বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য সামাজিক মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান মামুন মোস্তাফী, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান মাহবুবুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক মোহাম্মদ রায়েদ জমিরউদ্দিন, গণস্বাস্থ্যের করোনা কিটের সমন্বয়ক এবং মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মুহিব উল্লাহ খোন্দকার প্রমুখ। মতবিনিময় সভায় গবেষকেরা বলেন, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার করোনাভাইরাসসদৃশ ধরন পাওয়া গেছে। পরিবর্তন যেকোনো ভাইরাসের সাধারণ একটি বৈশিষ্ট্য। ভাইরাস প্রতিনিয়ত এর বৈশিষ্ট্য পরিবর্তন করে। করোনাভাইরাস প্রতিনিয়ত এর বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা করবে। একই সঙ্গে টিকা উৎপাদনকারী কোম্পানিগুলোকেও করোনাভাইরাসের ভ্যাকসিনের চরিত্র পরিবর্তন করতে হবে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
4
ঘূর্ণিঝড় যশের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে ভোলার নদ-নদীগুলো। মাঝেমধ্যে ঝড়ো বাতাস ও গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার নৌকা ও ট্রলার। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্লাবিত হয়েছে ভোলার চরফ্যাশনের ঢালচর ইউনিয়ন। এছাড়া কুকরি মুকরি, চর পাতিলা, ভোলার চরসহ মনপুরার উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে অস্বাভাবিক হারে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ওই সকল এলাকা প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত দুই হাজার মানুষ। ঢালচর ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, নদী ও সাগর উত্তাল রয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে পুরো ইউনিয়ন। এতে ৭/৮শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। কুকরী-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানিয়েছেন, অতি জোয়ারে পুরো এলাকা তলিয়ে গেছে। রাস্তা-ঘাট, মাছের ঘেরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা তলিয়ে গেছে। এদিকে ঘূর্ণিঝড় থেকে উপকূলের বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করছে সিপিপির স্বেচ্ছাসেবীরা। সোমবার (২৪ মে) দুপুর থেকে ভোলার সদরসহ চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও দৌলতখাঁন উপজেলার উপকূলীয় অঞ্চলে এ প্রচারণা চালায় তারা। চরগুলোর বাসিন্দাদের মাঝে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। ভোলা জেলা প্রাশাসক মোহাম্মদ তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন , ভোলা উপকূলের ৩ লাখ ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার ৭ উপজেলার প্রায় ৪০টি দ্বীপচরকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তাদের আশ্রয় কেন্দ্রে আনার এ প্রস্তুতি নেওয়া হয়ছে , ঝড় মোকাবিলায় জেলার ৭০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছে ৭৬টি মেডিক্যাল টিম। অন্যদিকে সিপিপি'র ১৩ হাজার স্বেচ্ছাসেবী ছাড়াও রেডক্রিসেন্ট এবং স্কাউটস কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড়ে যাতে উপকূলীয় জেলা ভোলাতে ক্ষয়ক্ষতি কম হয় সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
6
চলমান করোনাভাইরাসের সংক্রমণরোধে কুমিল্লার নাঙ্গলকোটে এক প্রবাসীর বিয়ে পণ্ড করে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার মান্নারা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় কনের বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়। জানা যায়, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মৃত আবদুর রবের ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. নাহিদের সাথে ঢালুয়া ইউনিয়নের মান্নারা গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হয়। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার ৭০ থেকে ৮০ জন অতিথি আপ্যায়নের মাধ্যমে বিয়েটি সম্পন্ন হওয়ার কথা ছিল। এ খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ও কুমিল্লা সেনানিবাসের ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ন যৌথ বিশেষ অভিযান চালিয়ে বিয়ে পণ্ড ঘোষণা করে সকল আয়োজন স্থগিত করে দেয়। এ সময় কনের বাবার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল ঘটনার সত্যতা নিশ্চিত করে করোনাভাইরাসের সংক্রমণরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। বিডি প্রতিদিন/এনায়েত করিম
6
টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা হত্যা মামলার দুই আসামিসহ পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।রিমান্ড মঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন, শহরের আকুর টাকুর পাড়ার রবিন মিয়া ও কোদালিয়া এলাকার পাভেল এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাবালিয়া এলাকার মাজাহার হোসেন তমাল ও আকুর টাকুর পাড়ার রোবায়েদ আল শিবলী, নাগরপুরের ধলাই গ্রামের আব্দুল খালেক।মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. আহসানুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।আহসানুজ্জামান আরও জানান, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এর আগে ফিরোজ হোসেন নয়ন ও শাকিল খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ফিরোজ ও শাকিলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত ৮ ডিসেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।২১ নভেম্বর রাতে রেজাউলের ওপর হামলার ঘটনা ঘটে। এর পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
6
'আমরা কিন্তু এত নরম না। এখনো সময় আছে। কালকের পর থেকে স্টিম রোলার চলবে। যদি কোনো .... থাকে, তাহলে আমার সঙ্গে যেন যুদ্ধ করতে আসে। এই নৌকার বিপক্ষে গিয়া যা ইচ্ছে তাই করতে পারবেন না।' এমনই হুঁশিয়ারি দিয়েছেন কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন। সম্প্রতি হুমকি সম্বলিত দুটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর পক্ষে এই হুমকি দেন তিনি। গত শুক্রবার রাতে লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনী বাজারে নির্বাচনী পথসভায় এই হুঁশিয়ারি দেন। যুবলীগ নেতা আফজাল ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মোল্লার ভাতিজা। তার ওই পথসভায় দেওয়া বক্তব্যের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে ক্ষোভ বিরাজ করছে সাধারণ ভোটারদের মাঝে। ২ মিনিট ৮ সেকেন্ডের আরেকটি ভিডিওতে আফজাল বলেন, 'আমরা কিন্তু এত নরম না। এখনো সময় আছে। কালকের পর থেকে স্টিম রোলার চলবে। যদি কোনো ... থাকে, তাহলে আমার সঙ্গে যেন যুদ্ধ করতে আসে। এই নৌকার বিপক্ষে গিয়া যা ইচ্ছে তাই করতে পারবেন না।' এব্যাপারে লক্ষ্মীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান মোল্লা বলেন, পথসভায় আমার ভাতিজা কোনো হুমকি দিয়ে কথা বলেনি। আফজাল বলেছে, "আমি প্রার্থী ছিলাম। আমার চাচারে সমর্থন দিলাম। আপনারা সবাই আমার চাচারে নৌকায় ভোট দিবেন।" আমার ভাতিজাও নৌকার মনোনয়ন চেয়েছিল। আমাকে মনোনয়ন দেওয়ায় সে এখন নৌকার পক্ষে কথা বলেছে। তবে সে কোনো খারাপ কথা বা হুমকি দিয়ে কিছু বলেনি।' ভোটারদের হুমকি দিয়ে প্রচারণা কতটুকু যৌক্তিক, এমন প্রশ্ন করা হলে আফজাল হোসেন বলেন, 'আমরা নৌকা পাইছি, একটু হুমকি-ধমকি কি দিতে হবে না? একখানে গেলে পাল্টাপাল্টি কথা হয়। আমার ঘরের পাশেই মিটিং হয়েছে। ঘরের পাশেই আমার আপন চাচাতো ভাই আছে। ওই সূত্র ধরেই এসব কথা বলা। তবে ভোটারদের হুমকিস্বরূপ কিছু না। আমার চাচার নির্বাচন করতাছি। তিনি মিনমিন করে কথা বলে। নৌকার জোয়ার নামাইতে পারে নাই। মিনমিন করলে নৌকার অবস্থা কী হবে? আমি নৌকার পক্ষে কথা বলেছি। হুমকি দেওয়া হয়েছে যারা নৌকাকে নিয়ে কটূক্তি করে কথা বলে, সেখানে কি দুইচারটা কথা আসবে না। সেই সূত্রে কিছু কথা বলেছি। তবে এসব কথাও ঘরোয়া।' এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, 'ভিডিওটা আমি দেখেছি। পথসভায় এভাবে হুমকি ও উসকানিমূলক কথা বলা আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। এসব দেখার জন্য তিনজন ব্যক্তি কাজ করেন। তারা হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার ও ওসি। তাঁরা সমন্বিতভাবে আচরণবিধির বিষয়গুলো দেখবেন। তাঁরাই পদক্ষেপ নিবেন।' নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হুমকির বিষয়টা আমার জানা নেই। যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১১ নভেম্বর কালকিনি ও ডাসার উপজেলার ১৩টি ইউপিতে ভোট হবে। এর মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই ইউপির বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মোল্লা, স্বতন্ত্র প্রার্থী মৌসুমি হক সুলতানা ও লিয়াকত হোসেন। বিডি প্রতিদিন/হিমেল
6