text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উদ্বোধন করেছে ইরানের বিশেষ বাহিনী রেভল্যুশনারি গার্ডস। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই শুক্রবার এ ঘাঁটি উদ্বোধনের কথা জানা গেল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান উপসাগরীয় অঞ্চলে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উদ্বোধন করেছে। তবে... | 3 |
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন মারা গেছেন। মঙ্গলবার মোগাদিসুতে পুলিশ একাডেমির নিকট একটি রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, আত্মঘাতী ওই বোমা হামলা কে বা কারা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। মোহাম্মদ আলী নামে ... | 6 |
প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন মেক্সিকান এক তরুণী। মেয়েটি এখন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন। মেক্সিকান তরুণীকে একনজর দেখার জন্য উপচেপড়া ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। ওই তরুণীর নাম ছিল গ্লাডিস নাইলি টরিবিও মরালেস (৩২)। এখন তা পরিবর্তন করে তার নাম র... | 6 |
পাইকগাছায় নানা আয়োজনে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে পৌরসভার শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক সংগঠন 'পদক্ষেপের' আয়োজনে চিত্রাঙ্কন, নৃত্য, গান, কবিতা পাঠের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. আক্তারুজ্জামান বাবু। | 6 |
সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় উত্তাল কাজাখস্তান। কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারছে না দেশটির প্রশাসন, গতকাল বুধবার চতুর্থ দিনে গড়ায় কাজাখদের বিক্ষোভ। এই পরিস্থিতি সামাল দিতে না পেরে রাশিয়ার সহায়তা চাইলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ। খবর আল জাজিরার। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় খুব ভোরে টেলিভি... | 3 |
নওগাঁর সাপাহারে এমপিওভুক্তি নিয়ে জটিলতার কারণে ছয় বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না কলেজের প্রভাষক জিয়াউর রহমান। এ কারণে পরিবারের সদস্যদের নিয়ে আর্থিক সংকটে পড়েছেন তিনি। অথচ তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে বিধি অনুযায়ী নিয়োগ পেয়েছেন।জিয়াউর রহমান নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চান মোহা... | 6 |
বিভিন্ন অভিযোগে চারটি ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। প্রতিষ্ঠানগুলো হলো-ই-অরেঞ্জ ডট শপ, টোয়েন্টিফোর টিকেটিং ডট কম, গ্রীণ বাংলা ই-কমার্স লিমিটেড এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড এন্ড কনজ্যুমার লিমিটেড।আজ রোববার এই প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় স্থগিতাদেশের চিঠি পাঠি... | 0 |
ময়মনসিংহ সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার বেলতলীর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খালেক (২৮), জাকির (২৭) ও শহীদ (৩০)। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার চুরখাই এলাকা থেকে ময়মন... | 6 |
ভোটের আগপর্যন্ত জনপ্রিয় ধারণা ছিল, কোভিডের ছোবল, ব্যাপক কৃষক বিক্ষোভ, অভূতপূর্ব বেকারত্ব, মুখ্যমন্ত্রীর ক্ষত্রীয়বাদী প্রশাসনজনিত অসন্তোষ এবং বিরোধীদের জাতভিত্তিক জোটবদ্ধতা উত্তর প্রদেশে শাসক বিজেপিকে ভাসিয়ে দেবে। ক্ষমতায় আসবে সমাজবাদী পার্টি ও তাদের জোট শরিকেরা। সাত দফা ভোট পর্বের শেষ দিনে বুথফেরত জরিপ জনপ্রিয় ধারণায় প... | 3 |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনি বীর যোদ্ধা। একজন যোদ্ধা যে জীবনের শেষ পর্যন্ত লড়ে যান তারই অনন্য নজির গড়লেন ১০০ বছর বয়সী দৌড়বিদ লেস্টার রাইট। দৌড়ে গড়েছেন ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ড।শতবর্ষীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বছরই আয়োজন করা হয় পেন রিলে ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতা। শুক্রবার ২৬.৩৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্টে... | 12 |
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন,করোনা সংক্রমণের কারণে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার। তবে পরিস্থিতি নাজুক হয়ে পড়লে অনলাইন ক্লাস চালু করা হতে পারে। তিনি বলেন, যদি এমন হয় যে শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, ক্লাস চালু রাখা সম্ভব নয়, সে ক্ষেত্রে অনলাইন ক্লাসে যেতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী... | 9 |
জমে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনের প্রচার। এই আসনে প্রার্থী এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াংকা টিবরেওয়াল এবং বাম দল সিপিএমের শ্রীজীব বিশ্বাস। এই তিন প্রার্থীই এখন প্রচার মাঠে। জোরকদমে শুরু করেছেন... | 3 |
পেসেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক রাকিবুল ইসলাম লিটু আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর। স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দু... | 6 |
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম মধ্যপাড়া গ্রামে গত শুক্রবার দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মণ্ডল নিহত হন। ঘটনার পরদিন রাতে মামলা হয়। এর পর থেকেই গ্রেপ্তার-আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়ে গ্রামের একটি অংশ। আর এ সুযোগেই বাড়িঘরে নীরব লুটপাটের ঘটনা ঘটছে। আসামি, তাঁদের আত্মীয়-স্বজনসহ নি... | 6 |
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানের এসব স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধার করা প্রতিটি... | 6 |
৪০ বছরের বেশি বয়সীরাও টিকা নিতে পারবে বলে মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) নতুন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বয়সসীমা ৫৫ বছর ছিল। এছাড়া আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেওয়া হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ। এসময় যুবকদের, সম্মুখযোদ্ধাদের পরিবারকেও টিকার আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত... | 6 |
পাবনার সুজানগর উপজেলায় একটি ভুয়া সংগঠনের নামে বিভিন্ন সড়কের দুই পাশ থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। কোনো নিয়মনীতি না মেনেই সংগঠনটির মালিক উপজেলার ভায়না ইউনিয়নের বিভিন্ন সড়ক থেকে শতাধিক গাছ কেটে নিয়েছেন বলে স্থানীয় ব্যক্তিরা দাবি করেছেন। ওই সংগঠনের নাম 'সাকো প্রতিবন্ধী সামাজিক বনায়ন প্রকল্প'। উপজেলা সমাজসেবা কর্মকর্ত... | 6 |
বাংলাদেশের পাবনা পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট ও ভারতের ফারাক্কা পয়েন্টে পানি পর্যবেক্ষণ শুরু করেছে যৌথ নদী কমিশনের সদস্যরা। প্রতিবারের মতো এবারও গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী বছরের প্রথম দিন থেকে পদ্মা নদীতে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে পানি পরিমাপক সংস্থা পাবনা হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশল... | 6 |
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শে এখনো তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে এ খবর দিয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব মামুন হাসান। তিনি জানান, আগের চেয়ে রওশন এরশাদের অবস্থার উন্নতি হয়েছে... | 9 |
বিদ্যুৎকেন্দ্র ভাংচুর ও কর্মচারীকে মারধরের অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের একাংশের সভাপতি শাহিনুর রহমান রিন্টুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার ঝিনাইদহ জুডিসিয়াল তৃতীয় আদালতের বিচারক এমএ আজহারুল ইসলাম এ আদেশ দেন। ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদ... | 6 |
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, 'বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারার ব্যর্থতার দায় তৎকালীন আওয়ামী লীগেরও ছিল। আওয়ামী লীগ সুসংগঠিত থাকলে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারতো না। তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বকে এজন্য ইতিহাসের কাঠগড়ায় জবাব দিতে হবে।' বুধবার দুপুরে বরিশাল নগরীর কাশীপুর মৎস্য প্রশিক... | 9 |
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ অ্যাডভোকেট আ. কা. ম সরওয়ার জাহান বাদশার ফুপাতো ভাইকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম হাসিনুর রহমানকে (৫০)। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর গ্রামের নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়। এ সময় জব্বার নামে আরেক... | 6 |
দুটি মাদকের মামলায় বহুল আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার রিমান্ডের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মো. বাকি বিল্লাহ রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন।রাজধানীর গুলশান ও ভাটারা থানায় দায়ের করা দুটি মাদকের মামলায় প্রত্যেক মামলায় ৫ দিন করে রিমান্ড আবেদনসহ পিয়াসাকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে পিয়াসার ... | 6 |
গতকাল দীর্ঘ সময় ধরে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন শোনেন বিশেষ আদালত। পরে আবেদনের শুনানি স্থগিত করেন আদালত। আজ দুপুরে আবার শুনানি শুরু হবে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম 'হিন্দুস্তান টাইমস' জানিয়েছে, আজ আরিয়ান খান, মুনমুন ধমেচা ও আরবাজ মার্চেন্টের জামিনের আবেদন শুনবে কোর্ট। গতকাল আরিয়ানের আই... | 2 |
যে যা-ই বলুক না কেন, নিজের ছন্দে চলতে ভালোবাসেন বলিউডের 'কুইন' কঙ্গনা রনৌত। সোজা কথা সোজাভাবেই বলতে ভালোবাসেন এই ঠোঁটকাটা নায়িকা। তবে এবার জাহ্নবী কাপুরের দেখানো পথে হাঁটলেন তিনি। জাহ্নবীর পর কঙ্গনাকেও দেখা যাবে এয়ারফোর্সের বিমানচালক হিসেবে। জাহ্নবী কাপুর যে এয়ারফোর্সের বিমানচালক গুঞ্জন স্যাক্সেনার বায়োপিকে কাজ করছেন, ... | 2 |
বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোসাম্মাত কামরুন্নাহার এই রায় ঘোষণা করবেন। গত ৫ সেপ্টেম্বর এই মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়। ২২ জন সাক্ষীর সাক্ষ্... | 6 |
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১১২। আজ বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাবে ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৬১ ও ১৫৭... | 6 |
জয়পুরহাটের ক্ষেতলালে নওটিকা কেশুরতা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল শুক্রবার নওটিকা কেশুরতা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অন্বেষণ ব্লাড ব্যাংক সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান, ঢাকা এর আয়োজন করে। দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ৫০০টি শীতবস্ত্র দুস্থ অসহায় মানুষ... | 6 |
ফিলিস্তিনের জেরুজালেম থেকে গ্রেফতার করা তুরস্কের অধিবাসী নারী ইব্রু ওজকানকে কারাগার থেকে মুক্তির আদেশ দিয়েছেন ইসরাইলের আদালত। তবে এখনই দেশে ফিরতে পারবেন না তিনি। খবর ডেইলি সাবাহ'র। ২৭ বছর বয়সী তুর্কি নারী ভ্রমণ ভিসায় জেরুজালেম গিয়ে ফিলিস্তিনিদের ও হামাসকে সহায়তার অভিযোগে গত ১১ জুন ইব্রু ওজকানকে গ্রেফতার করেছিল ইসরাইলের... | 3 |
ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। তিনি বলেন, 'নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি; পদ্মা সেতু নির্মাণ করছি, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই নৌকায় উন্নয়নের জন্য ভ... | 6 |
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটে অনেক ক্লিনিক আছে, ভালো হাসপাতাল তৈরি হচ্ছে। এখানে একটি মেডিকেল হাব হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন এমআরআই ও সিটিস্ক্যান মেশিন এবং আনসার ক্যাম্পের উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। পরে তিনি ওসমানী হাসপাতালের ব্যবস্থাপনা কমি... | 6 |
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার দাবিতে রাজধানীতে সমাবেশ করছে দলটি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। দুপুর সোয়া ১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শ... | 9 |
মুখে তাঁর কিচ্ছু আটকাত না। এ কারণে বিগ বসের দিনগুলোতে প্রায়ই খবরের শিরোনাম হতেন নিকি। এমনকি সঞ্চালক সালমান খানের বকুনিও কম খাননি তিনি। বিগ বস-১৪ থেকে বের হতে না হতেই সবাই তাঁকে লুফে নিলেন। একের পর এক কাজের প্রস্তাব পেতে শুরু করলেন তিনি। টেলিভিশন, সিনেমা, মিউজিক ভিডিও কী না এসেছে তাঁর কাছে। এবার তাঁকে নিয়ে পাওয়া গেল এক ... | 2 |
'থিয়েটার অফ ড্রিমসে' রূপকথার প্রত্যাবর্তন ক্রিশ্চিয়ানো রোনালদোর। দীর্ঘ ১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি পরে জোড়া গোল করলেন। যে প্রত্যাবর্তনে আবেগতাড়িত হয়ে পড়লেন রোনালদোর মাও। ওল্ড ট্র্যাফোর্ডে রূপকথার প্রত্যাবর্তন 'ঘরের ছেলের' আবেগে ভাসলেন রোনাল্ডোর মা বারো বছর পর আবারও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি পরে খ... | 12 |
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের বাবু আলীর ছেলে শাহিন(৩০)। লোহাগড়ার মানিকগঞ্জ বাজারের প্রাণ কেন্দ্র সুপার মার্কেটের সামনে ছোট একটি দোকানে বসে চা বিক্রি করেন তিনি।বিশ বছর ধরে চা বিক্রি করছেন শাহিন। বাবার হাত ধরে দোকানে আসলেও এখন তিনিই উত্তরসূরি। চা বিক্রি করতে করতেই একদিন বিশেষ ধরনের রোসপিতে ... | 6 |
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে কয়লার ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, এই অঞ্চলের দেশগুলো বৈশ্বিক উষ্ণায়নের জন্য সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। তাই এই স... | 3 |
সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় তৃতীয় দিনের খেলা আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগেই বন্ধ ঘোষণা করেছেন ম্যাচ রেফারি। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এর আগে বাংলাদেশ সংগ্রহ করেছে কোন উইকেট না হারিয়ে ২৬ রান। বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারের প্রথম বলের পরেই... | 12 |
দিনাজপুরে গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে বৃহস্পতিবার রাত ৩টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হয়। এ ছাড়া দিনে দেখা যায়নি সূর্যের আলো।এদিকে, মাঘ মাসের শীত আর বৃষ্টিতে কাহ... | 6 |
অধিনায়ক বাবর আজম, ওপেনোর ইমাম-উল-হক দুর্দান্ত সেঞ্চুরি এবং স্পিনার মোহাম্মদ নওয়াজের স্পিন ভেলকিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২০ রানের বিশাল জয় পেয়েছে পাকিস্তান। শুক্রবার মুলতানে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ম্যাচে এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ম সিরিজ জয় করল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছিল নির্ধা... | 12 |
ব্রিটিশ যুবরাজ চার্লসের দীর্ঘবছরের সঙ্গী। একইসঙ্গে চার্লস চ্যারিটির সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত। এমনই এক ব্যক্তির বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ। তাও আবার জনসেবামূলক ওই তহবিলের টাকা নিয়েই। স্কটল্যান্ড ইয়ার্ড ইতিমধ্যেই ওই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, সৌদি আরবের এক ধনকুবেরকে নাইটহুড সম্মান, ব্রিটিশ নাগরিকত্বসহ আরো সুযে... | 3 |
বগুড়ায় হাসপাতালের কর্মচারীকে বকশিশ কম দেওয়ায় অক্সিজেন মাস্ক খুলে নিয়ে রোগীকে হত্যার মতো নির্মম ঘটনার সাক্ষী হতে হয়েছে বিদায়ী বছরে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেছিল। এতে অভিযুক্ত আসাদুল ইসলাম মীর ধলু এখন গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, ... | 6 |
লড়াই দিয়েই শুরু। এখনও লড়াকু ইমেজই তাঁর পুঁজি। এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনে নিজের ৬৬ বছর বয়সেও লড়াইটা যে তিনি ছাড়েননি সেটা ভালো করেই বুঝিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।আজ নন্দীগ্রামে 'অগ্নিকন্যা'র অগ্নিপরীক্ষা। জিতুন বা হারুন, বিজেপির মতো সর্বভারতীয় দলের তারকা নেতাদের বিরুদ্ধে ভোটযুদ্ধে পুরোদমে ... | 3 |
জার্মানিতে গত একদিনে ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনা মহামারি শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে দেশটিতে। সম্প্রতি জার্মানিতে করোনায় আক্রান্তদের সংখ্... | 3 |
বগুড়ার ধুনট উপজেলার মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলীর বিরুদ্ধে টিকা দেওয়ার জন্য যাতায়াত ভাড়া হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক প্রায় ২৪ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ধুনট উপজেলায় ১২-১৮ বছর বয়সের ... | 6 |
কক্সবাজারে টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়ে ভাসতে থাকা ৩০ জন রোহিঙ্গাকে দালালসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। মঙ্গলবার সকালে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল সমুদ্র সৈকত এলাকা থেকে মাছ ধরার ট্রলারসহ তাদেরকেউদ্ধারকরা হয়।তারা হলেন-জায়নুব, মো. সালমান, ইসমত আরা, নুরকলিমা, হাসিনা, রাসেদা, আছমা... | 6 |
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে যুক্তরাজ্যে করোনায় প্রাণ হারান ১০ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ২১ জনে। মৃতদের সকলে গুরুতর অসুস্থ ছিল বলে জানিয়েছে দেশটির প্রধান চিকিৎসা উপদেষ্টা। মাহামারিতে দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ১৪০ জন আক্রান্ত হয়েছে এবং করোনা পরীক্ষা করা হয়েছে প্রায় ৩৮ হাজার মানুষের। ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা... | 3 |
দুই বছর পালিয়ে থাকার পর অবশেষে পিবি আইয়ের জালে আটক হলো শিক্ষক লতিফা হেলেন মঞ্জুর খুনি হামজা। ২০১৯ সালের ২৪ জুলাই শিক্ষক লতিফা জাহান হেলেন (মঞ্জু) কে নির্মমভাবে হত্যা করা হয়। এ নিয়ে ভোরের কাগজে প্রতিবেদন প্রকাশের একদিন পরই ওই আসামিকে গ্রেপ্তার করেন পিবি আইয়ের ইন্সপেক্টর নাছির হোসেন। মামালার বাদী নিহতের মা মোনোয়ারা বেগম ... | 6 |
শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন কে এম আলী আজম। বুধবার শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূূন এমপির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিদায়ী শিল্পসচিব আবদুল হালিমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ ম... | 6 |
২০১২ সালে এই আয়াক্সের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মঙ্গলবার রাতে যখন সেই আয়াক্সে মিশে গেল রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন, তখন হয়তো সাত বছর পেছনে ফিরে যেতে চেয়েছিল স্পেনের অন্যতম জায়ান্ট ক্লাবটি। কিন্তু সেই সুযোগ আর নেই! দীর্ঘ নয়টি বছর মাদ্রিদে কাটিয়েছেন রোনালদো। বলতে গে... | 12 |
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, পৃথিবীর অনেক দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সে তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবস্থা আরও ভালো করবো। অল্প ক'দিনের মধ্যেই পদ্মা সেতুউদ্বোধন করা হবে। এ পদ্মা সেতু উদ্বোধনের পর বাংলাদেশের অর্থনীতির চাকা আরও সমৃদ্ধ হবে। রবিবার বিকেলে ব্রাহ্মণবা... | 9 |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমাদের দুর্বলতার কারণেই ধর্ষকদের পৃষ্ঠপোষক দুর্নীতিবাজ এই সরকার এখনো ক্ষমতায় ঠিকে আছে। এখন আর সময় নেই দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন এ রাষ্ট্র সংস্কারের জন্য। সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নোয়াখালীতে গৃহব... | 6 |
আক্রমণ-প্রতিআক্রমণে ভরা চ্যাম্পিয়ন্স লিগের উপভোগ্য ম্যাচে বড় জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। ঘরের মাঠে আরবি লিপজিগকে তারা ৬-৩ গোলে হারিয়ে দেয়। তবে দলের জয়ের থেকেও ম্যান সিটি সমর্থকরা খুশি হবেন দুর্দান্ত একটি ফুটবল ম্যাচের সাক্ষী থাকতে পারায়। ভাগ্য ভালো না থাকলে চ্যাম্পিয়ন্স লিগের কোনও ম্যাচে ৯টি গোল দেখতে পাওয়া যায় না সহজে... | 12 |
আর কয়েক দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলির আঁচড়ে সাজাতে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর কারিগররা। চাহিদা অনুযায়ী প্রতিমা সরবরাহ করতে দিনরাত রঙের প্রলেপ ও অঙ্গ সজ্জা করা হচ্ছে জেলার প্রতিমা তৈরির স্থানগুলোতে। এ বছর জেলার ৬ উপজেলায় শারদীয় উৎসবকে নির্বিঘ্নে ... | 6 |
দেশের ৬৪ জেলা পায়ে হেঁটেছেন। এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন। প্রায় ৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে অ্যাথলেট সাইফুল ইসলাম শান্ত গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার পৌঁছেছেন। এই যাত্রা শেষ করতে তাঁর ৭৫ দিন সময় লেগেছে।সাইফুল ইসলাম শান্ত জানান, প্রতিদিন গড়ে ৫০ কিলোমিটার করে হেঁটেছেন তিনি। দেশ ভ্রমণকালে শান্ত প্রত্যেক জেলায় একট... | 6 |
আসছে ভালোবাসা দিবসে রাত ৮টায় হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে রোমান্টিক কমেডি নাটক 'বাসায় কি মানবে?'। অনামিকা মণ্ডলের রচনা ও রাইসুল তমালের পরিচালনায় রাজধানীর উত্তরা ও ধানমন্ডির বিভিন্ন লোকেশনে গত ডিসেম্বরে নাটকটির শুটিং হয়। নাটকে জোভান ও তাসনিয়া ফারিন জুটি ছাড়াও অভিনয় করেছেন শামীমা নাজনিন, ফখরুল বাশ... | 2 |
দেশে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো দলের সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, একদিকে দুর্নীতি-দু:শাসন অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে... | 9 |
কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে টসে জিতেছেন মাশরাফি মর্তুজা। তিনি স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছেন। এই ম্যাচ বাংলাদেশ আগের দল নিয়েই মাঠে নেমেছে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে বিশ্বকাপযাত্রা শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে হেরে যায় টাইগার... | 12 |
মাধ্যমিক শিক্ষায় এমপিওভুক্তি থেকে শুরু করে নিয়োগ, বদলি বিভিন্ন কাজে অনিয়ম হওয়ার তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি গবেষণা প্রতিবেদনে। বুধবার (২৯ সেপ্টেম্বর) ভার্চুয়ালি 'মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়' শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে টিআইবি। প্রত... | 6 |
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চলছে শিক্ষার্থীদের টিকাদান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৪ জানুয়ারি টিকাদান শুরু হয়। গতকাল বুধবার সকালে দেখা যায়, একই দিনে উপজেলার ১০টি বিদ্যালয়ের ২ হাজার ৩৩৩ জন শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।গতকাল সকাল থেকে টিকা নেওয়ার জন্য সেখানে ভিড় করে শিক্ষার্থীরা। অনেক শিক্ষ... | 6 |
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, 'সড়কে শৃঙ্খলা ফেরাতে নানামুখি উদ্যোগ হাতে নিতে যাচ্ছে ডিএনসিসি। এরমধ্যে চালকদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডোপ টেস্ট ছাড়া কোনো চালক গাড়ি চালাতে পারবেন না।' বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসির নগর ভবনে শিক্ষার্থীদের সঙ্গ... | 6 |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক এম সোবহানের শেষ কর্মদিবসে ১৪১ জনের নিয়োগ নিয়ে বিতর্ক থামছে না। ছাত্রলীগ, যুবলীগ, সাংবাদিক নেতার পাশাপাশি নিয়োগ পেয়েছেন উপাচার্যের ঘনিষ্ঠ নাপিত, তার ফার্নিচার তৈরির মিস্ত্রি, এমনকি তার বাসায় যিনি মাংস দিয়ে যেতেন তার সন্তানকেও চাকরি দিয়ে গেছেন অধ্যাপক সোবহান। অন... | 6 |
কিছুই করার ছিল না মুহিতের (১০)। ট্রলারডুবির সময় মা ও বোনের বাঁচাও বাঁচাও চিৎকারে কেবল কেঁদেছে এই শিশু। সাঁতার কেটে হাওরে একটি গাছের ডাল ধরে নিজেকে রক্ষা করে সে। পরে মা রহিতুন্নেছা ও বোন তাছলিমাকে বাঁচানোর আকুতি জানিয়ে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। বুধবার বিকেলে কাঁদতে কাঁদতে এমন মর্মস্পর্শী ঘটনার বর্ণনা দিচ্ছি... | 6 |
দেশের উন্নয়নের ইতিহাস তুলে ধরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'আমরা নিচু স্তর থেকে উঁচু স্তরে চলে এসেছি। বিশ্বে আমাদের মান-সম্মান আগের চেয়ে বেড়েছে। এখন আমরা উন্নয়নশীল দেশের কাতারে আছি। ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ হবো। ২০৪১ সালে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হবো।' আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেল... | 9 |
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতেএকটি ফুট ওভারব্রিজ ধসে অন্তত চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলের এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছের এইফুট ওভারব্রিজটি আট লেনের প্রশস্ত সড়কের ওপরধসে পড়ার সময় নিচে থাকা কমপক্... | 3 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাঁর জন্ম শতবার্ষিকীতে একশটি ভাষায় গান করার উদ্যোগ নিয়েছেন সঙ্গীতশিল্পী তৌহিদ ইথুন। আগামী ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে একযোগে একশ' ভাষায় এই গানের মুক্তি দেয়া হবে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও সঙ্গীতশিল্পী তৌহিদ। তৌহিদ ইথুনের নিজের... | 2 |
তুরস্কের আয়হান উজুন ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন, তাঁর কন্যা বিয়ে করছেন। তবে বিয়েতে তাঁর সম্মতি নেই। ব্যাপারটা তিনি কোনোভাবেই মানতে পারছেন না। এর খানিক বাদেই সেই ভিডিওতেই পিস্তল হাতে আত্মহত্যা করতে দেখা যায় ৫৪ বছর বয়সী আয়হান উজুনকে। এটা ২০১৭ সালের অক্টোবরের ঘটনা। একই বছরের মার্চে ফেসবুক ঘোষণা দিয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্... | 6 |
আর্লিং হালান্ডকে নিয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার টানা হিঁচড়ার খবর পুরোনো হতে চলেছে। তবে এবার মনে হয় একটা বিহিত হচ্ছে এই বরুসিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ডকে নিয়ে। আর সেখানে বার্সাকে পেছনে ফেলার পথে অনেকটা এগিয়ে গেছে রিয়াল। এমনই খবর দিচ্ছে, ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো।হালান্ডকে গ্রীষ্মকালীন দলবদলের সময় দলে ভেড়াতে মোনাকোতে যান রিয়া... | 12 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে শনিবার টুঙ্গিপাড়া আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানাতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের আগমনে গোপালগঞ্জে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দুই প্রধানমন্ত্রীর আগমনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ও ঠা... | 6 |
পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহে দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে রাতের আঁধারে মার্কেটের ভেতরে দেয়াল তোলা হয়েছে। এতে তিন দিন ধরে মার্কেটের তালা খুলতে পারছেন না ব্যবসায়িরা। মহাবিপাকে পড়েছেন। গত ২৪ এপ্রিল দিবাগত রাতে উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার খান মার্কেটে এই দেয়াল তোলা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এই... | 6 |
গত এক বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। যার সুবাদে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে আগের অবস্থানেই আছে তারা। এদিকে টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই নম্বরে আছে ইংল্যান্ড এবং তিনে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা এক ধাপ এগিয়ে চারে উঠেছে। আর টি-টোয়েন্টি... | 12 |
রংপুরের পীরগঞ্জে প্রান্তিক খামারিদের জন্য সরকারি প্রণোদনা বণ্টনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সহায়তা উপযুক্ত ব্যক্তিদের না দিয়ে সচ্ছল, ইটভাটা ও শো-রুমের মালিকের মতো ব্যক্তিদেরও দেওয়া হয়েছে। ক্ষুব্ধ খামারিরা এ ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।রংপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, কর... | 6 |
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুই বছর তিন মাসের মাথায় এসে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় ছাড়ছেন। এত দিন কার্যালয়ের একটি কক্ষেই তাঁর থাকা, খাওয়া, ঘুমের ব্যবস্থা ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে রিজভী প্রথম আলোকে জানান, কার্যালয় ছেড়ে তিনি নিজ বাসায় উঠবেন। ২০১৮ সালের শুরু দিকে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় শুরু... | 9 |
ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে হারিয়ে ২০১৯ সালের ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ২০১৬ সাল থেকে শুরু হওয়া ফিফার 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' পুরস্কারটি এবারই প্রথম জিতলেন তিনি। অন্যদিকে মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড মেগান র্যাপিনো। সূ... | 12 |
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী পাড়ের ৭০টি জেলে পরিবারের হাতে 'ভালোবাসার থলে' তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ জুন) দুপুরে হালদা নদীর মা-মাছ এবং ডলফিন রক্ষায় সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে জনসচেতনতামূলক অনুষ্ঠানে এসব পণ্য তুলে দেয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন চলতি বছরের মতো প্র... | 6 |
গত রোববার বিকেল সোয়া ৫টা। ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে একটি সিগন্যালে গাড়ি থামানোর সংকেত দেয় ডিবি পুলিশের একটি দল। গাড়ি থামানোর পরপরই তিনজন পুলিশ সদস্য গাড়ির ভেতর ঢুকে মাথায় পিস্তল ঠেকান। আরেকজন গাড়ির চালক শওকতকে চড়-থাপ্পড় দেন। আমাদের সঙ্গে ২০ পিস স্বর্ণের বার ছিল, যার... | 6 |
দেশসেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার লক্ষ্যে যে কোনো এক ফরম্যাটের ক্রিকেট থেকে বিদায় নিতে চান। এক ফরম্যাটকে বিদায় জানিয়ে অন্য দুই ফরম্যাটে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি। তবে বাংলাদেশের সেরা ওপেনার ঠিক কোন ফরম্যাট থেকে অবসর নিতে চান, তা জানা যায়নি। গতকাল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ... | 12 |
গত বুধবার ৭-৮ জন মিলে এক শিক্ষার্থীকে ধর্ষণ, পরে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা ও অন্ধ গোপালগঞ্জ জেলা প্রশাসনের দায়িত্ব অবহেলার প্রতিবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।আন্দোলনের তৃতীয় দিনে চতুর্থ কর্মসূচিতেচোখে কালো কাপড় বেঁধে তারা এ প্রত... | 1 |
পানি সম্পদ উপমন্ত্রী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, করোনাকালে বিএনপি ঘর থেকে বের হয় না। একমাত্র আওয়ামী লীগই জনগণের পাশে দাঁড়িয়েছে। সে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীর, মন্ত্রীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। আবার করোনায় অনেক নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে জাতী... | 6 |
লা লিগার চ্যাম্পিয়ন হতে না পারার আফসোস নিয়ে ছয় বছর আগে রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন কার্লো আনসেলোত্তি। এবার লা লিগা জেতানোর লক্ষ্য ফিরলেন জিনেদিন জিদানের জায়গায় রিয়ালের দায়িত্ব নিলেন ৬১ বছরের ইতালির এই কোচ। এর আগে ২০১৩-২০১৫ পর্যন্ত রিয়ালের দায়িত্বে ছিলেন আনসেলিত্তো। এই দু'বছরে চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, কোপা দেল রে... | 12 |
বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচনে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালেনির্বাচন বোর্ড কার্যালয়ে পরিবহন মালিকরা সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দেন। এর আগে, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। দুই দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে যাচাই-বাছা... | 6 |
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরীর দক্ষিণ সুরমা স্টেশন রোডে ১৪১৮-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি নং-২১৫৯) সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন সাংগঠনিক সম্... | 6 |
পানামা পেপারসে নাম আসায় সোমবার বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করা হয়েছিল দিল্লির এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের (ইডি) কার্যালয়ে। সেখানে তাকে প্রায় ৫ ঘণ্টা জেরা করা হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাদের প্রশ্নবাণে জর্জরিত হন বচ্চন পরিবারের বধূ। ইডি কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা ঘিরে ধরেন ঐশ্বরিয়াকে... | 2 |
একজন দেশপাগল ব্যতিক্রমী মানুষ, প্রকৃত জনকল্যাণে নিবেদিত এক মানবতাবাদী ও স্বদেশ সাধক ছিলেন কাজী আরেফ আহমেদ। তিনি শুধু ছাত্রলীগের ছিলেন না, ছিলেন আপামর ছাত্রসমাজের অত্যন্ত এক জনপ্রিয় ছাত্রনেতা। ষাটের দশকে নন্দিত ছাত্রনেতাদের অন্যতম ছিলেন আরেফ। দলের সীমানা তাঁকে আটকাতে পারেনি, দলীয় নেতার পরিচয় ছাপিয়ে তিনি হয়ে ওঠেন ছাত্রসম... | 8 |
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের জন্য প্রতিবছর মুখিয়ে থাকেন সিনেমাপ্রেমীরা। এই অপেক্ষার অবসান হতে চলেছে। আসছে ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে এবারের আসর।করোনার কারণে গত দুই বছর সেভাবে আয়োজন না হলেও এবার বেশ জমকালো আয়োজনের আভাস মিলছে। আর ৯৪তম একাডেমি অ্য... | 2 |
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা দক্ষিণপাড়া গ্রামের সৌদি প্রবাসী জয়েন উদ্দিনের বাড়ি থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বলছে, 'পরকীয়ার জেরে তাদের কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হতে পারে'। নিহতরা হলেন প্রবাসী জয়েন উদ্দিনের মা জমিলা বেগম (৬০), স্ত্রী সুমি বেগম (২৫) ও সুমির পরকীয়া প্রেমিক শাহ জামাল ... | 6 |
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। স্বাধীন বাংলাদেশকে যারা মেনে নিতে পারেনি, তাদের কাছেই জাতির পিতা বঙ্গবন্ধু গাত্রদাহ হয়ে উঠেছে। তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা বিরোধীরাই বঙ্গবন্ধুকে সহ্য করতে পারছে না বলে তার ভাস্কর্য ভেঙে হৃদয়ের স্বাদ মেট... | 6 |
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ভালো কেনাবেচার আশায় রোজা শুরুর আগে থেকেই নাটোর শহরের শতাধিক বিপণিবিতান প্রস্তুতি নিতে শুরু করে; পাশাপাশি এবারই প্রথমবার ঈদকে কেন্দ্র করে কয়েকটি অভিজাত ব্র্যান্ড আউটলেট নাটোর শহরে তাদের কার্যক্রম শুরু করে। তবে কোনোটিই আশানুরূপ সাড়া পাচ্ছে না। তাই এখনো জমে ওঠেনি ঈদের কেনাকাটা।কেনাবেচায় খরার কারণ হ... | 6 |
অস্ট্রিয়া সফর বাতিল করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। ইসরাইলের প্রতি সমর্থন ঘোষণা করতে চ্যান্সেলর সেবাস্তিয়অন কুর্জের সরকার ভিয়েনায় ইসরাইলি পতাকা উড়ানোর প্রতিবাদে তিনি ওই সফর বাতিল করলেন বলে শনিবার অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর তার অস্ট্রিয়ান প্রতিপক্ষ আলেক্সান্ডার ... | 3 |
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর বাচ্চু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামের মৃত কফিল উদ্দিন মোল্লার ছেলে। মঙ্গলবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ সুলতান মো হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্র... | 6 |
সুনামগঞ্জ জেলা সদর থেকে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। ১৭ মার্চ একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে হিন্দু অধ্যুষিত এ গ্রামে চলে তাণ্ডব। হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সমর্থকদের ওই হামলায় আক্রান্ত হয় গ্রামের তিনটি পাড়া। বর্বর হামলার শিকার এই গ্রামে এখন নানা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন আর... | 6 |
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে কাজী হাবিবুল আউয়ালের নামটি প্রস্তাব করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত ১৮ ফেব্রুয়ারি গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় জাফরুল্লাহ চৌধুরী নিজেই এ কথা জানান।... | 6 |
জামালপুরে 'গলু্ই' ছবির শুটিং করছেন শাকিব খান। দিনব্যাপী দুর্গম এলাকায় শুটিং থাকায় হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখার সুযোগ হবে না। তবে টাইগারদের নিয়ে তাঁর প্রত্যাশা অনেক। শাকিব খানের সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসানপর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা কী?কিছুদিন আগে তিনটি সিরিজে টানা জয় পেয়েছে ... | 6 |
এটা একটা সাধারণ অভিযোগ যে বাংলাদেশের রাজনীতি থেকে আদর্শ উধাও হয়ে গেছে। রাজনীতি হয়ে উঠেছে অর্থ, বিত্ত ও প্রতিপত্তি প্রতিষ্ঠার বাহন। আমাদের চারপাশে তাকালে দেখা যায়, নানা রঙের রাজনৈতিক দল সমাজের ওপর দখলদারি কায়েমের জন্য একে অপরের বিরুদ্ধে লড়ছে। এ লড়াই ভোটের বাক্স ছাপিয়ে ঘরে-বাইরে, মাঠে-ময়দানে ছড়িয়ে পড়েছে। খুনোখুনি বাড়ছে। ... | 8 |
কুষ্টিয়ার ভেড়ামারায় পলিটেকনিক ইনস্টিটিউটের সোহানুর রহমান সিজান নামের এক শিক্ষার্থীকে হাতুড়িপেটা করেছেন দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের টেম্পো স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।আহত সোহানুর রহমান সিজান (২০) উপজেলার পূর্ব নওদাপাড়া গ্রামের বাসিন্দা এবং মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ... | 6 |
পিরোজপুরে এনজিওর ঋণ পরিশোধ ও পারিবারিক বিরোধের জেরে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন স্বামী সত্তার শেখ (৫০)। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সত্তার শেখকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।আটক সত্তার শেখ পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ... | 6 |
শ্রীমঙ্গলে আনারসের পাতা থেকে তৈরি হবে উন্নতমানের সুতা। এমন সম্ভাবনাই দেখছেন গবেষকরা। ইতোমধ্যেই পাতা থেকে ফাইবার বের করে রপ্তানি করা হচ্ছে নেদারল্যান্ডসে।
এ উপজেলায় 'হানিকুইন', 'জায়েন্ট কিউ' আর 'জলডুপি' জাতের আনারসের চাষ হয়। এসব আনারসের পাতার ওপর পরীক্ষা চালিয়ে এমন সম্ভাবনার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,... | 6 |
পূজামণ্ডপের আশেপাশে কোনো দোকানপাট ও মেলা বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে আজান ও নামাজের সময় মসজিদের কাছের পূজামণ্ডপগুলোতে সংযতভাবে পূজাঅর্চনা ও বাদ্যযন্ত্র বন্ধ রাখতে বলা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু... | 6 |
১১ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসবের উদ্বোধন হলো। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে এ উৎসবের উদ্বোধন করেন সারাদেশ থেকে আসা ৫০ জন মুক্তিযোদ্ধা সংস্কৃতিজন। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যা... | 6 |
রোহিঙ্গা সংকট সমাধানের জন্য ব্রিটেন কূটনীতিক এবং রাজনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মরডান্ট।রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফরে থাকা ব্রিটেনের ওই মন্ত্রী বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি দায়িত্ব গ্রহনের ১৫ দিনের মধ্যে বাংলাদেশ সফরে এসেছি। এর মাধ্যম... | 6 |
বাতাসে পোড়া লাশের গন্ধ। আহাজারি চারপাশে। এর মধ্যে কেউ খুঁজছেন স্বামীকে, কেউ বাবাকে আর কেউবা আদরের ছেলেকে। তাঁদের গগনবিদারী চিৎকারে ভারী হয়ে উঠছে সান্তাহার শহরতলি।বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শহরের বিআইআরএস প্লাস্টিক কারখানায় গতকাল মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া পাঁচ শ্রমিকের লাশ উদ্ধা... | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.