text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি টিভি বিজ্ঞাপনে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ট্র্যাফিক আইন ভেঙেছেন এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে সুরক্ষা নিয়ে মানুষকে ভুল ধারণা দিচ্ছেন, এমন অভিযোগে ওই বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া। আইপিএল চলতি আসর শুরু হওয়ার আগে... | 12 |
সুস্থ-সবল একজন ব্যাংকে গিয়ে হঠাৎ পড়ে গেলেন। ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা করে দেখা গেল, লোকটির ডায়াবেটিস। নতুন ধরা পড়ল, আগে তিনি জানতেন না। ডায়াবেটিস রোগীরা অনেক সময় এভাবেই যান চিকিৎসকদের কাছে।ডায়াবেটিস এমন একটি নীরব ঘাতক, যা রক্তে চিনির পরিমাণ অনেক বেড়ে না গেলে সচরাচর ধরা পড়ে না। অনেক রোগী অপা... | 4 |
ময়মনসিংহের ফুলপুরে রাজন মিয়া (২০) ও উবায়দুল হক (২৫) নামে ব্যাটারিচালিত দুই অটোরিকশা চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকেঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের ফুলপুরস্থ এম শামসুল হক চত্বর থেকে তাদের আটক করা হয়। জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে ফুলপুর থানার এসআই জাহিদুল ইসলাম ও এএসআই আব্দুল জলিল বুধবার দিবাগত ... | 6 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে তালা লাগিয়ে ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বিজয় দিবসে সর্বসাধারণের পুষ্পার্ঘ্য অর্পণের জন্য সেটি উম্মুক্ত করে দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় শহীদ মিনারটি বসুরহাট পৌর ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত।গতকাল বুধবার সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনারের দুটি ফটক... | 6 |
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির নেতৃত্ব থেকে ১৬ বছর পর বিদায় নিলেন এঞ্জেলা মার্কেল। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগ এসপিডি দলের ওলাফ শলৎসকে চ্যান্সেলর নির্বাচিত করেছে। তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। বুন্ডেসটাগ সকালে গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর ... | 3 |
বরগুনার পাথরঘাটায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালে ডিলারের বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা কমিউনিটি সেন্টার বাজারের ডিলার ছগির হাওলাদের বিরুদ্ধে এ অভিযোগ। আজ সোমবার ঘটনার সত্যতা পাওয়ায় ওই ডিলারের তিন বস্তা চাল জব্দ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ ও কালমেঘা ইউনি... | 6 |
র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশগামী যাত্রীদের জন্য বর্তমানে করোনা-নেগেটিভ সনদ বাধ্যতামূলক আছে। এই ব্যবস্থায় আংশিক সংশোধন করে যে সকল দেশ যাত্রীদের জন্য করোনা-নেগেটিভ সনদ চাইবে, কেবল সে সকল দেশের যাত্রীদের জন্য করোনা-নেগেটিভ সনদ গ্রহণ বাধ্যতামূলক হবে। তবে বিমানবন্দরে বিদেশগামী সকল যা... | 6 |
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা (বিএনপি) দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, শুধু তা নয়; তারা যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও মিথ্যাচার করেছে ক্রমাগতভাবে সেটির প্রমাণ গতকাল বেগম জিয়ার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। অর্থাৎ তাদের পুরো রাজনীতিটাই মিথ্যার ওপরে প্রতিষ্ঠিত।' বুধবার সচিবালয়ে স... | 9 |
রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছে মিয়ানমার প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে বালুখালী ৯নং ক্যাম্পের জি-১৮, জি- ১৯, জি-২০, জি-১, সি-১ ও সি-২ ব্লকের বিভিন্ন বাসস্থান ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। একই সঙ্গে জামতলী ক্যাম্পও পরিদর্শন করেন তারা। এর আগে সোমবার সকাল ১১টা... | 6 |
হার না মানা সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জিতিয়েছেন জো রুট। নতুন অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার পর কিপার-ব্যাটার বেন ফোকসকে নিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তিনি।১১৫ রানের অসাধারণ ইনিংস উপহার দেওয়ার পথে দ্রুততম ব্যাটার হিসেবে ১০ হাজার টেস্ট রানের কীর্তি গড়েছেন রুট। এ... | 12 |
কক্সবাজারের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে। চকরিয়া উপজেলার নয়টি ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী। পানি সরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, সড়ক। আবার যেসব এলাকায় পানি সরে গেছে, সেসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি-রাস্তাঘাট। ভেসে গেছে ফসলি জমি ও চিংড়ির ঘের। চাহিদার তুলনায় ত্রাণ তৎপরতাও ... | 5 |
করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার জেরে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করেছে চীন। গতকাল বৃহস্পতিবার চীন এই সিদ্ধান্ত নেয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। একই কারণে যুক্তরাজ্যের সঙ্গে বিশ্বের আরও অনেক দেশ ইতিমধ্যে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবি... | 3 |
প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ে। গতকাল মঙ্গলবার দুপুরে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। এরপর ডিআরইউ কার্যালয়ে ছবি টাঙানো হয়।... | 6 |
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুজন, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগী মারা গেছেন। নমুন... | 6 |
রুশ সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দেওয়ায় রাশিয়া ভয় গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি রুশ সাংবাদিকদেরকে এক সাক্ষাৎকার দেন তিনি। সেটি রাশিয়ায় ইতোমধ্যে প্রচারও হয়েছে। তবে সেই সাক্ষাৎকার পুনঃপ্রচারে সেন্সরশিপ তথা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে- এমন অভিযোগের প্রতিক্রিয়ায় রবিবার নিজের সর্... | 3 |
বাংলাদেশের তরুণ প্রতিবন্ধীদের চ্যালেঞ্জ, আশা এবং আকাঙ্ক্ষার অনুসন্ধান নিয়ে একটি উদ্ভাবনী নতুন গবেষণা প্রকল্প শুরু হচ্ছে। বাংলাদেশের শহুরে এবং গ্রামীণ পরিবেশে বসবাসকারী প্রতিবন্ধী তরুণদের অভিজ্ঞতা তুলে ধরতে গতকাল মঙ্গলবার ৩১ শে আগস্ট এ প্রকল্পের যাত্রা শুরু হয়।'ব্রিটিশ একাডেমি ইয়ুথ ফিউচার রিসার্চ' শিরোনামে যৌথভাবে প্রকল... | 1 |
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শনিবার রাজধানীর নয়া পল্টনস্থ বিএনপি অফিসের সামনে প্রতীকি আনশন করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে শনিবার বেলা পোনে ১১টা থেকে ১টা পর্যন্ত প্রায় সোয়া দুই ঘণ্টাব্যাপী এ প্রতী... | 9 |
বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন বাংলাদেশে এসেছেন। বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকসের শুভেচ্ছাদূত হয়েছেন ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী এই জিমন্যাস্ট।৬ দেশের ৬৭ অ্যাথলেটের অংশগ্রহণে ২৭ অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস। ঢাকা ক্লাবে... | 12 |
ভূমধ্যসাগর থেকে প্রায় ১০০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সি-ওয়াচ নামের জার্মান এনজিওর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সি-ওয়াচ শুক্রবার জানায়, আগের রাতে তারা ভূমধ্যসাগর থেকে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই ছিলেন আহত। তাঁদের মধ্যে কয়েকজনের শরী... | 3 |
উত্তরখানে নিখোঁজ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর দুই শিশু সন্তানকে ফিরে পেয়েছে পরিবার। নিখোঁজ দুই শিশুর নামই ইয়াসিন। তাঁরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। এদের একজনের বয়স চার এবং আরেকজনের বয়স ছয়।উত্তরখান মাদারবাড়ি এলাকার স্থানীয় লোকজন আজকের পত্রিকাকে জানান, মাদারবাড়ির হামিদ মেম্বার বাড়ির মসজিদের পাশে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ... | 6 |
স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ গ্রাহকদের জন্য ঈদুল ফিতর ক্যাম্পেইন নিয়ে এসেছে। 'ঈদ হোক ঈদের মতো' শীর্ষক এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।এই ক্যাম্পেইনের মাধ্যমে টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ অসংখ্য প্রযুক্তি পণ্যের ওপর স্যামসাং গ্রাহকবান্ধব অফার নিয়ে এসেছে। অ... | 11 |
বাংলাদেশি পাসপোর্টে আগে লেখা ছিল ইসরাইল ছাড়া সমগ্র বিশ্বেই প্রযোজ্য। কিন্তু নতুন ই-পাসপোর্টে ইসরাইল কথাটি লেখা নেই বলে জানিয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী। তবে ইসরায়েলের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা বলবত রেখেছে বাংলাদেশ। রবিবার (২৩ মে) ভোরের কাগজকে তিনি জানান, আর্ন্তজাতিক... | 6 |
ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল বলেছেন, ভারত-বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে আজ অবধি দুই দেশের সম্পর্ক অটুট রয়েছে। সব সময় ভারত বাংলাদেশের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের জন্য ভারতের ১৪০ কোটি মানুষের উদার ভালবাসা রয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সক... | 6 |
চাঁদপুরের কচুয়ায় শিক্ষা প্রকৌশল বিভাগের প্রকৌশলীকে মারধরের ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান শিশিরকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার কচুয়া থানায় হামলার শিকার প্রকৌশলী নূর আলম নিজে বাদি হয়ে এই মামলা করেন। এদিকে দ্রুত আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে এবং বিচার না হলে সারাদেশের শিক্... | 6 |
চুয়াডাঙ্গায় চুরির অপবাদ দিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক দোকান মালিকের বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার এই ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আজ সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়।প্রায় আধা ঘণ্টা বেঁধে রেখে নির্যাতনের এ ঘটনায় পুরো এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।... | 6 |
বাংলাদেশ প্রতিদিনের অনলাইনে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের সখীপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মুচি সম্প্রদায়েরমাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলা মাঠে এ খাদ্য সামগ্রীবিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প পরিচালক এরশাদুল আলম, সাংবাদিক মোজ... | 6 |
করোনাভাইরাসের মহামারির কারণে বিশ্বজুড়ে অর্থনীতি বিপর্যস্ত। দরিদ্র দেশগুলোর পরিস্থিতি উন্নয়নে ৯ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি গতকাল বুধবার এমন ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বিশ্বব্যাংকের ঋণ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্... | 3 |
নিউরোস্পাইন সোসাইটি অফ বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের লেকচার হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন এবং... | 1 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পত্নী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিয়েছেন। শনিবার বাদ আছর আইভি কনকডে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনে... | 9 |
বছরের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় দেখা যাচ্ছে দীপিকা পাড়ুকোনকে। এই মাধ্যমটিতে কখনো স্বামী রণবীরে সঙ্গে খুনসুটির ভিডিও আবার কখনো বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বেকিং, কখনো বা বিভিন্ন ফটোশুটের ছবি শেয়ার করছেন বলিউডের এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেছেন দীপিকা... | 2 |
ভয়ানক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে চট্টগ্রামের মানুষ! সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে গতকাল রাতে আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত তো হয়েছেনই, আহত হয়েছেন অনেক মানুষ।সীতাকুণ্ডের ভয়াবহ এই বিস্ফোরণে মানুষের আর্তনাদ ছুঁয়ে গেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে কেউবা সংবাদ... | 12 |
স্নাতক শেষ করেছেন এমন শিক্ষার্থীদের বিনা খরচে পড়ার সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-জাপান স্কলারশিপ প্রোগ্রামে বাংলাদেশসহ এডিবি সদস্যভুক্ত যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২২।এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি, আ... | 1 |
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস চাপায় শিশুসহ তিনজন অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুণ্ডি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ডসিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, হতাহত যাত্রীরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায... | 6 |
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাজীর হাট এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯ টার সময় গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সবুর (২৪) ও রাণীশংকৈল পৌরসভার ভান্ডারা গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ... | 6 |
টানা দুই ম্যাচ হেরে এমনিই চাপে আছে মিনিস্টার গ্রুপ ঢাকা। প্লে অফে ওঠার লড়াইয়ে টিকে থাকতে ফরচুন বরিশালের বিপক্ষে এই ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটির। এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছে তারকা ঠাসা ঢাকা। মাচে টস হেরে আগে ব্যাটিং করে ঢাকাকে ১৩০ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল।ঝড় তোলার ইঙ্গিত দিয়েও থামতে হয়েছে এ... | 12 |
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে নাশকতায় পল্টন থানাসহ মতিঝিল থানায় দায়ের করা একাধিক পৃথক মামলার ছয়টিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন পল্টন ও মত... | 6 |
আগামী মৌসুমে মাত্র দুই শ্রেণীর বিদেশী নাগরিক হজ পালনের অনুমতি পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তরফ থেকে এ ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা হজের 'বিশেষ ভিসা' গ্রহণ করবেন এবং যারা নিয়মতান্ত্রিকভাবে সৌদি আরবে বসবাস করেন, বিদেশী নাগরিকদের মধ্যে তারাই... | 3 |
মেয়ে মির্জা সামারুহ ও ঢাকা ছোট মেয়ে মির্জা সাফারুহর টলিফোনে শুরু হয়েছে মির্জা ফখরুলের জন্মদিনের প্রথম প্রহর। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) ৭৩তম জন্মবার্ষিকী ফখরুলের। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে জন্ম তার। এবার তার জন্মদিনে কোনো আয়োজন নেই। তবে বন্ধু, আত্নীয় স্বজন অনেকেটলি ফোন করে বিএনপি মহাসচিবকে শুভে"ছা জানিয়েছেন। কয়েকজন... | 6 |
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া ও তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ হাজার ৬৫০টি ইয়াবা উদ্ধার করেছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে পৃথক সময়ে চকপাড়া বিওপির পাগলা নদী ও তেলকুপি বিওপির ছিয়াত্তর বিঘা এলাকার শান্তিমোড়ে এ অভিযান চালান বিজিবি সদস্যরা।৫৯ বিজ... | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। এছাড়া কোনো সরকার তা করেনি, বরং প্রাণহানি ঘটিয়েছে। শনিবার সন্ধ্যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি... | 6 |
ওই সড়কে চলাচল করতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, এমন একাধিক অভিযোগ সওজে জমা পড়েছে। 'মাজাব্যথা নিয়ে চরম কষ্টে আছি। তারপরও এ ভাঙাচোরা সড়ক দিয়ে হেলেদুলে যেতে হচ্ছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ সড়কেই গাড়ি থেকে পড়ে আমার মেরুদণ্ডের হাড় সরে যায়। বাবারে দেশ অনেক এগিয়েছে, এবার এ সড়ক এগিয়ে নিতে কিছু করো।' কথা... | 6 |
২৫ বছরে পা রাখছে দেশের দ্বিতীয় প্রজন্মের শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। গতকাল ব্যাংকটি প্রতিষ্ঠার ২৪ বছর পূর্ণ করেছে। ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসে। কেমন চলছে ব্যাংকটি, ২৪ বছরে কতটুকু এগোল। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও ... | 0 |
সিলেটে বেড়াতে আসা এক দম্পতিকে হেনস্তার ঘটনায় মো: ওবাইদুর রহমান নামের এক এএসআইকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা। কয়েক দিন আগে ময়মনসিংহ থেকে সিলেটে বেড়াতে এসে পুলিশের হেনস্ত... | 6 |
চাঁদপুরে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত রোববার সারা দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ১৪৩টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ২ দশমিক ৯ শতাংশ। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।আক্রান্তদের মধ্যে ২ জন চাঁদপুর সদর উপজেলার ও ১ জন মতলব উত্তরের বাসিন্দা। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সং... | 6 |
হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর জানাজা সম্পন্ন হয়েছে। তাঁর ছোট ছেলে মুফতি জাবের কাসেমীর ইমামতিতে আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে বায়তুল মোকাররমে জানাজা অনুষ্ঠিত হয়। নূর হোসাইন কাসেমীর জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। ভোরেই লোকে লোকারণ্য হয়ে যায় বায়তুল মোকাররম এলাকা। ফজরের নামাজে অংশ নেন বিপুলসংখ্যক মুসল্লি। জা... | 9 |
রাজধানীর শাহবাগ, গুলিস্থান গোলাপশাহ মাজার, মতিঝিল, সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে প্রেসক্লাব সংলগ্ন এলাকায়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৯ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা থেকে আড়াইটার মধ্যে আগুন লাগার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজ... | 6 |
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ২০ মাস ধরে ভেটেরিনারি সার্জনের পদ শূন্য রয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে (এলডিডিপি) প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও কম্পাউন্ডারকে দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে ভেটেরিনারি সার্জনের চিকিৎসাসেবা।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, তৎকালীন ... | 6 |
করোনা কৃষি শ্রমিক সংকট মেটাতে চট্টগ্রামের আনোয়ারায় ধান কাটায় জনপ্রিয় হচ্ছে কম্বাইন্ড হারভেস্টরের (আধুনিক কৃষিযন্ত্র) ব্যবহার। কম খরচ, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দী করে ঘরে তোলার সুবিধা ছাড়াও ধান ছড়িয়ে-ছিটিয়ে না পড়ায় এর চাহিদা বাড়ছে। বর্তমানে উপজেলার ১১ ইউনিয়নে ৩টি কম্বাইন্ড হারভেস্টরে ধান কাটা চলছে বলে জানান উপসহকারী উদ্ভিদ... | 6 |
বরিশালে মাদক ব্যবসার দায়ে পুলিশের উপপরিদর্শক (বর্তমানে বরখাস্ত) চিম্ময় মিত্রকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমএ হামিদ সোমবার বিকেলে এ দণ্ডাদেশ দেন। একই মামলায় চিম্ময় মিত্রের সহযোগী নিধু মিস্ত্রী ও রুবেলকে ৩ বছর করে কারদণ্ড দেওয়া হয়। তার মধ্যে রুবেল পলাতক আছেন।... | 6 |
উন্নয়ন প্রকল্পে নজরদারি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে তিনি এ তাগিদ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের এটি প্রথম একনেক বৈঠক। সভায় ৯টি প্রকল্প নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে পরিকল্পনা বিভাগ সূত্র জানিয়েছে। সভাশেষে বিস্তারিত তথ্য উপস্থাপন ... | 6 |
সখীপুরে চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে রয়েছে শক্ত প্রতিদ্বন্দ্বী। ইউপি নির্বাচনে কোনো বিরোধী দল অংশ নেয়নি। এতে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয় অনেকটা নিশ্চিত ছিল। কিন্তু ভোটের মাঠে বিদ্রোহী প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস মিলছে।সখীপুরের চারটি ইউপি নির্বাচনে ১... | 6 |
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় পৌষ সংক্রান্তি উপলক্ষে জমে উঠছে মাছের মেলা। মেলায় ছোট-বড় বিভিন্ন জাতের মাছের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। শ্রীমঙ্গলে সবার নজর কাড়ছে ৭৫ কেজি ওজনের বাগাড় মাছ। মাছটির দাম হাঁকা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। স্থানীয় ব্যক্তিরা বলেন, শুক্রবার পৌষ সংক্রান্তি। এ উপলক্ষে বাড়ি বাড়ি চলছে নানা... | 6 |
ময়মনসিংহ নগরী, বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজনে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে দিবসটি উপলক্ষে শোকযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জেলহত্যা দিবস উপলক্ষে বুধবার সকালে শোকযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ... | 6 |
বিশ্বের বিভিন্ন দেশের প্রধান বা গুরুত্বপূর্ণ বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে জাহাজে উঠবে বাংলাদেশ ও সংশ্লিষ্ট সেই বন্ধু দেশের পতাকা। সাগর মহাসাগরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাহাজে করে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে সেই পতাকা। পতাকার প্রতি সম্মান জানাতে এই বিশেষ অনুষ্ঠান। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ক... | 6 |
মার্কিন নাগরিক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মূল হোতা জঙ্গি মেজর জিয়া এখনো ধরাছোঁয়ার বাইরে। তাই বইমেলায় একেবারে ঝুঁকি নেই বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ রোববার সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গ... | 6 |
আগামী অর্থবছরের জন্য বিশাল ঘাটতির বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। কিন্তু বিশাল এ ঘাটতির অর্থ সংস্থান বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এছাড়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন ও সম্ভব নয় বলে মনে করে সংগঠনটি শুক্রবার (৪ জুন) ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনায় এ আশঙ্ক... | 0 |
২০১২ সালে 'ভালোবাসার রঙ' সিনেমার মধ্যেদিয়ে অভিনয় জগতে অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক তিনি। ক্যারিয়ারের শুরুতেই বেশ কিছু আলোচিত ছবি উপহার দিয়ে চলচ্চিত্রে নিজের অবস্থান পাকাপোক্ত করেন বাপ্পী। এরপর বেশ বেছে বেছে কাজ করছেন এ নায়ক। অন্যদিকে, শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া প্রা... | 2 |
বলিউড অভিনেতা রাজকুমার রাওকে পরিচয় করিয়ে দিতে হলে একটা শব্দই যথেষ্ট-অভিনয়। বলিউডের গত কয়েক বছরে ভালো অভিনয়ের ছবির উদাহরণ টানলে রাজকুমার আসবেন অনায়াসে। সাম্প্রতিক আলোচিত 'দ্য হোয়াইট টাইগার' ছবিতেও আছেন তিনি। বলিউডের গ্ল্যামার আর নায়কোচিত উঁচুগ্রামের অভিনয়কে টেক্কা দিয়ে এখন বক্স অফিস মাত করছেন রাজকুমাররাই। ওটিটি এসে সে স... | 2 |
আগামী ১৩ জুন স্কুল কলেজ না খোলার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবে আব্দুল মতিন খসরু স্মরণে আয়োজিত শোকসভায় শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে সিদ্ধান্ত নেবে না। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া আছে। আজকের সভায় মন্ত্রী ১৩ জুন শিক্ষা প্রতি... | 6 |
ময়নাতদন্ত শেষে দ্বিতীয়বার দাফন করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে দাফন সম্পন্ন হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের খান জাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার দুপুর ১২ট... | 6 |
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. মোখলেসুর রহমান। গতকাল মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে গতকাল ভোটগ্রহণ চলাকালে চার মেয়র প্রার্থীর মধ্যে দুজন এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে মোট চারজন প্রার্থী হন। এর মধ্যে বেসরকারি... | 6 |
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দুর্নীতিকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টালের মাধ্যমে সরকার কুইক দুর্নীতি করেছে। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এতে দেশের অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছে, তা সামলানোর জন্য তারা এখন দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগ... | 9 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এতদিন বলেছে, খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। এখন এক কাঠি বাড়িয়ে বলছে, নির্বাচন তারা প্রতিহত করবে। এতে আমরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও নাশকতার আশঙ্কা করছি। তবে আমরা জনগণকে নিয়ে এটা প্রতিহত করবো। রোববার সকাল সোয়া ১১টার দিকে সড়ক পরিবহ... | 9 |
কুমিল্লায় দুধে পানি মেশানোসহ বিভিন্ন অভিযোগে নগরীর চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ শনিবার নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।জানা যায়, আজ নগরীর রাজগঞ্জ বাজার এলাকার দুধ, মুদি, মাংস, ফল ও প্রসাধনীর দ... | 6 |
রাষ্ট্রপতি আবদুল হামিদ আসছে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সমাজের দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামীকাল ১৮ মার্চ 'পবিত্র শবেবরাত' উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পবিত্র শবেবরাত মুসলমানদের জন্য মহিমান্বিত ও বরকতময় এক রজনি। এ উপলক্ষ্... | 6 |
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দেয়া ও আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চলছে। আসছে ৫ জানুয়ারি শ্রীপুর উপজেলার আট ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতীক নিতে আসার সময় এবং প্রতীক পাওয়ার পর প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন... | 6 |
ভারতের জনপ্রিয় পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে অভিনেত্রী আজমেরি হক বাঁধনের পরিচয় ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে। তারপর থেকে তাঁদের যোগাযোগ, বন্ধুত্ব। অনুরাগ কশ্যপের সূত্রে ভারতের আরেক গুণী পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে পরিচয় বাঁধনের। পরে বিশালের সিনেমায় অভিনয়ও করেন বাঁধন। দীর্ঘদিন পর আবারও বাঁধন ও অনুরাগ কশ্যপের দেখা হলো বিমানে... | 2 |
পাকিস্তানে তেহেরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) প্রধান আল্লামা সাদ হুসাইন রিজভিকে গ্রেপ্তারের পর কয়েকটি প্রধান শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার বিকেল থেকে এ সহিংসতায় অন্তত দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন পুলিশসহ অনেকে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, ফ্রান্সে ইসলামবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের ঘটনার জেরে ... | 3 |
২০১৫ সালের ৭ জানুয়ারিতে মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শখ। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়। ২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মাঝে রাজধ... | 2 |
রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে নারী সাংবাদিকদের নিয়ে সম্মেলন করেছে দৃক। নারী সাংবাদিকদের দৈনন্দিন অভিজ্ঞতা, পেশাগত সাফল্য এবং সংগ্রামের গল্প উঠে আসে এই আয়োজনে। রোববার পান্থপথের দৃকপাঠ ভবনে এই নারী সাংবাদিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু। এছাড়া তিনটি প্যানে... | 6 |
সার্জিক্যাল সুতা চুরির অভিযোগে গ্রেপ্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শাখার সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাকিমকে (৪০) কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৯ মে) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মুহাম্মদ আসাদুজ্জামান নূর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন সকালে শাহবাগ থানা পু... | 6 |
দিল্লি পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন ভারতের পরিবেশকর্মী দিশা রবি। 'ব্যক্তিগত হোয়াট্স অ্যাপ চ্যাট প্রকাশ্যে এনেছে পুলিশ। তুলে দিয়েছে সংবাদ মাধ্যমের হাতে। পুরো বিষয়টি এখনো তদন্ত সাপেক্ষ। তাই তদন্তের কোনো উপাদান এভাবে প্রকাশ্যে আনা একেবারেই বেআইনি' এই অভিযোগ তুলে আদালতে আবেদন করলেন দিশা। কয়েক দিন আগেই দিশা রবির কিছ... | 3 |
ঢাকা: রাজধানীতে চলার পথে হরহামেশাই যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক। আবার সারাদিন ব্যবহার করা সেই মাস্ক ঘরে ফিরে ছুড়ে ফেলা হচ্ছে ময়লার ঝুড়িতে। সেখান থেকে যাচ্ছে ডাস্টবিনে। শুধু মাস্ক নয়, হাসপাতালের ব্যবহৃত বর্জ্য, বাসা-বাড়িতে করোনা রোগীদের ব্যবহৃত বিভিন্ন সুরক্ষা সামগ্রী পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্য... | 6 |
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন শতাধিক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে বিভাগে ১ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১৮ দশমিক ৬১। তবে এ সময় কেউ মারা যাননি।স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ব্যক্ত... | 6 |
বগুড়ায় পরিবহন ব্যবসায়ী ও বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলামের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার আমিনুল ইসলাম বগুড়া শহরের নিশিন্দারা এলাকার বাসিন্দা ও জেল... | 6 |
মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাবিরোধী জোটে রোহিঙ্গাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার রোহিঙ্গারা এ বিষয়ে সতর্ক থাকতে চাইছে। গত ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তার প্রতিবাদে দেশজুড়ে এখনো বিক্ষোভ চলছে। সু চির রাজনৈতিক দলের সদস্যরা ইতোমধ্... | 3 |
বিস্কুট, নিমকি, চানাচুর, ডালভাজা ইত্যাদি খাবার সঠিক উপায়ে সংরক্ষণ করতে যা করবেন:প্লাস্টিকের জার ব্যবহার না করে এ ধরনের খাবার রাখতে কাচের এয়ারটাইট বয়াম ব্যবহার করুন।বিস্কুট, চানাচুর, নিমকির বয়াম রোদ পড়ে এমন জায়গায় বা চুলার আশপাশে রাখবেন না।বয়ামের ঢাকনা ভালোভাবে আটকে রাখতে হবে।প্রতিটি আইটেমের জন্য আলাদা আলাদা বয়াম ব্যবহা... | 6 |
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেম... | 0 |
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনের দিন অস্ত্রবাজির ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ নিশান ও জয়নাল আবেদীন প্রকাশ লেদাইয়া। এ দুজনই নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেনের অনুসারী। ৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন অস্ত্রবাজির সাত দিন পর পুলিশ দুই চিহ্ন... | 6 |
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বেশি দামে পিয়াজ বিক্রি করার বিষয়টি দুদকের এখতিয়ারভুক্ত নয়। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা কাজ করছে। তাদের কাছ থেকে যদি কোনও তথ্য পাওয়া যায়, যাতে বেশি দামে পিয়াজ বিক্রি করে অবৈধ সম্পদের মালিক কেউ হয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার দুদক মিলনায়তনে... | 6 |
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের গাজীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে দলটি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদের স্বাক্ষরিত কমিটি গতকাল রোববার প্রকাশ করা হয়।গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি হয়েছেন জান্নাতুল... | 6 |
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, 'এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, আর ঘটবেও না।' শনিবার সকাল পৌনে ১০টায় কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা পি এম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা কেন্দ্র পরিদর্শন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পর... | 6 |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট হাইকমিশনে জমার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্য উড়ো ও অবান্তর বলে উল্লেখ করেছে বিএনপি। দলটি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, তারেক রহমান যদি পাসপোর্ট জমা দিয়েই থাকেন, তাহলে তা দেখান।আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ... | 9 |
সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। নগরীর উপশহর ও দক্ষিণ সুরমাসহ কয়েকটি এলাকার বিদ্যুতের সাব স্টেশন পানিতে তলিতে গেছে। গতকাল মঙ্গলবার থেকে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া বাড়িঘরে পানি উঠে যাওয়ায় কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, সদর ও ফেঞ্চুগঞ্জ উ... | 6 |
করোনায় আক্রান্ত মতলব উত্তরের এক ব্যবসায়ী মারা গেছেন। রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল প্রায় ৪৮ বছর। তার বাড়ি জহিরাবাদ ইউনিয়নের নেদামদী গ্রামে। মারা যাওয়া ওই ব্যক্তি নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় ব্যবসা করতেন। সেখানেই তিনি পরিবার নিয়ে বসবা... | 6 |
শীত চুপি চুপি আমাদের চোখের ক্ষতি করে চলেছে। ফলে এ সময় দরকার চোখের বাড়তি যত্ন।এ সময়ের চোখের রোগচোখ ওঠা বা কনজাংটিভাইটিসশীতে অনেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারেন না। ঠান্ডার কারণে পানি বা সাবান ব্যবহার কমিয়ে দেন। ফলে চোখের পরিচ্ছন্নতা ব্যাহত হয়ে ব্যাকটেরিয়া বা ভাইরাস সক্রিয় হয়ে চোখের বহিঃঝিল্লির প্রদাহ বাড়ায়। শিশ... | 6 |
অবৈধ অভিবাসী আটক অভিযানে মালয়েশিয়ায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে প্রায় সাত হাজার বাংলাদেশি। গত মঙ্গলবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী বিষয়টি নিশ্চিত করেন। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন | 4 |
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ ১৪ ফেব্রুয়ারি একটি প্রতিরক্ষা সমঝোতা চুক্তি সই করতে চলেছে। এর আওতায় ইয়েমেন সীমান্তে ১ হাজার ৮০০ বাংলাদেশি সেনা নিয়োগ দেওয়ার কথা। সৌদি আরবের ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশনে (আইএমসিটিসি) বাংলাদেশ থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ চারজন কর্মকর্তাকে নিয়োগের জন্য নামও দেওয়া হয়েছে বলে খবরে... | 8 |
গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাশের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১১টায় পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাখারী বাজার মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় ২০ মিনিটের মত রায়সাহেব বাজার মোড় ব্... | 6 |
বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে বিশ্বব্যাপী একটি 'স্থিতিশীল খাদ্য ব্যবস্থা' গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতিসংঘ ফুড সিস্টেমস সামিট ২০২১-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দফা সুপারিশ পেশ করেছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ওই ভার্চুয়াল সম্মেলনে যোগ দিয়ে তিনি একই সঙ্গে একটি বৈশ্বিক জোট ও অংশীদারিত্ব গড়... | 6 |
চিত্রনায়ক সোহেল চৌধুরীসহ কয়েকটি হত্যা মামলার আসামি ফারুক সরকার আব্বাসীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ঢাকার হাজারীবাগ থানার পূর্ব রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী গণমাধ্যমকে ... | 2 |
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বি.এন.পি মনোনীত ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মো: জালাল উদ্দিন দেশের বতর্মান সার্বিক পরিস্থিতির কারনে মতলববাসীর নিকট ভিডিও বার্তার মাধ্যমে তার আবেদন জানিয়েছে। নির্বাচনে তিনি স্বশরীরে কোন প্রচারণা চালাতে পারেননি তাই তিনি ভিডিও বা... | 6 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিচার চেয়েছেন এক ছাত্রী। আজ বুধবার প্রশাসনিক ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তিনি এ প্রতিবাদ জানান। ছাত্রীর অভিযোগ, তিনি নিজ বিভাগের এক শিক্ষকের যৌন হয়রানি ও মানসিক অত্যাচারের শিকার। এ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গত ২৬ ডিসেম্বর বিচ... | 6 |
আগের মতো ঠিক জমে না লড়াই। তারপরও আবাহনী-মোহামেডানের ম্যাচ বলে কথা। যে ম্যাচের লড়াই মাঠ ছাপিয়ে জমিয়ে তোলে গ্যালারিও। মাঠে বাইরে এখনো ভক্তদের মাঝে চলে কথার লড়াই। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার মিরপুরে মুখোমুখি হয়েছিল আবাহনী ও মোহামেডান। ঐতিহ্যের লড়াইয়ে শেষ হাসি আবাহনীর। দলটি জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। টস হের... | 12 |
টিকাদান শুরুর সময় নির্ধারিত ছিল সকাল ৯টা। তবে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে আজ শনিবার সকাল সাতটা থেকেই মানুষের উৎসবমুখর উপস্থিতি ছিল। সকাল ১০টা ৩৯ মিনিটে যখন ঘোষণা এল টিকা শেষ, সঙ্গে সঙ্গে উৎসব বিশৃঙ্খলায় পরিণত হলো। শুরু হলো হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। থামাতে গিয়ে পুলিশ পর্যন্ত হিমশিম খেল। বিশৃঙ্খলার কারণে স্বাস্থকর্মীরা ব... | 6 |
ভারতের জম্মু ও কাশ্মীরের আওয়ান্তিপোরা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের একজনের বিরুদ্ধে বেসামরিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল বলে জানিয়েছে ভারতের পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।কাশ্মীর জোনের পুলিশ এক টুইটার পোস্টে বলেছে, নিহত দুই সন্ত্রাসীর না... | 3 |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির অনেক আইনপ্রণেতা সন্ত্রাসবাদে প্ররোচনার অভিযোগ তুলেছেন। এদিকে ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে সরানোর সম্ভাব্যতা নিয়ে খোদ তাঁর মন্ত্রিসভার সদস্যরাই আলোচনা করছেন। দেশটির তিনটি নিউজ চ্যানেলের খবরের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। মার্কিন কংগ্র... | 3 |
বাংলাদেশের উন্নয়ন চরম বৈষম্যমূলক। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও বৈষম্য কমানোর পরিবর্তে বৈষম্য জিইয়ে রাখার মতো বরাদ্দ দেওয়া হয়। বৈষম্যনীতির এ অনুশীলন করোনাজনিত মহামারির চরম দুর্দিনেও জারি রাখা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যে চাল ও অর্থ বরাদ্দ দিয়েছে, তা অকল্পনীয় বৈষম্যপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৫০ ... | 8 |
খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। আজ সোমবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা শনাক্তের হার ২৪ দশমিক ৩০ শতাংশ। এ সময় করোনা উপসর্গ নি... | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.