text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম তার বাবার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মন্টবের ভাকুম গ্রামে গড়ে তুলছেন একটি মিউজিয়াম। বেশ কিছুদিন আগেই মমতাজের সার্বিক তত্ত্বাবধানে মমতাজের নিজস্ব অর্থায়নে এই মিউজিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছে। ভাকুম গ্রামে যদিও এরইমধ্যে তার বাবার নামে মধুর মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছে। তার পাশেই একই স্থানে মমতাজ মিউজিয়ামটি গড়ে তুলছেন। করোনার এই ক্রান্তিকালে মমতাজ এলাকার মানুষের পাশে নিত্য থাকার পাশাপাশি মিউজিয়ামটির নির্মান কাজ নিজেই তাদরকি করছেন। বলা যায় বর্তমানে প্রায় পুরোটা সময়ই মমতাজ তার নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছেন। সেখানে তিনি তার মা উজালা বেগম ও তার সন্তানদের নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন। মমতাজ বলেন,' সত্যি বলতে কী জীবনে আর কখনো এভাবে সময় কাটানোর সুযোগ আসবে কী না কে জানে। তাই এই সময়টাতে নিজের গ্রামেই কাটাচ্ছি, এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকছি। আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিলো ভাকুম গ্রামে একটি মিউজিয়াম গড়ে তোলার।এসই লক্ষ্যেই দ্রুত গতিতে নির্মাণ কাজ এগিয়ে চলেছে মিউজিয়ামটির। মিউজিয়ামে আমার বাবার বিভিন্ন ধরনের স্মৃতিচিহ্ন থাকার পাশাপাশি আমার বিভিন্ন সময়ের নানান ধরনের ক্যাসেট, সিডি, বিভিন্ন ধরনের যন্ত্র, বাউল জীবন সংশ্লিষ্ট নানান ধরনের জিনিসপত্র, আমার ব্যবহৃত নানান ধরনের আসবাবপত্র, বাউল জীবন সম্পর্কিত নানান ধরনের বই, কিতাব'সহ আরো অনেককিছুই স্থান পাবে মিউজিয়ামটিতে। আমাদের বাউল জীবন সম্পর্কে যে কারো জানার আগ্রহকে পরিপূর্ণভাবে যেন সহযোগিতা করতে পারে এই মিউজিয়ামটি সেই লক্ষ্যেই এটি করা হচ্ছে। পাশাপাশি এই মিউজিয়ামে প্রবেশ করেই যেন যে কেউ বাউলশিল্পী মমতাজ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারনা পেতে পারেন। একদিন হয়তো আমি থাকবোনা, কিন্তু থেকে যাবে যুগের পর যুগ এই মিউজিয়াম, থেকে যাবে আমার কর্মের স্মৃতিচিহ্ন। আমার সন্তানেরা এর দেখভাল করবে। তাদের শ্রদ্ধায় আর আমার শ্রোতা ভক্তদের মাঝেই আমি বেঁচে থাকবো।' মমতাজ জানান মিউজিয়ামটির কাজ শেষ বেশ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে এর অভিষেক করবেন। উল্লেখ্য মমতাজের জন্ম রাজধানীর শ্যামলী'তে। তবে তার বেড়ে উঠা তার বাবার বাড়ি ভাকুম গ্রামেই। মমতাজ জানান, মিউজিয়ামটির নামকরণ এখনো করা হয়নি। | 2 |
এনজিও থেকে ঋণ নিয়ে তিনটি গরু কিনে মোটাতাজা করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মো. হান্নান। আশায় ছিলেন এবার কোরবানির ঈদে গরু তিনটি বেঁচে সংসারে কিছুটা হলেও সচ্ছলতা আনবেন। কিন্তু ঈদের আগেই সর্বাত্মক লকডাউনে সে আশায় গুড়ে বালি। বেশি দাম পাওয়া দূরে থাক, সব কটি গরু বিক্রি করতে পারবেন কি না, সেই শঙ্কায় আছেন তিনি।শুধু হান্নান নন, দুশ্চিন্তায় আছেন তাঁর মতো আরও অনেক খামারি। সবার আশঙ্কা, করোনাভাইরাস মহামারির কারণে মানুষ এবারও পশু কোরবানি কম দেবে। এতে হাটে পশু বিক্রিও কম হবে, যার প্রভাব পড়বে গরুর দামে।গরু পালনকারীরা বলছেন, প্রতিবছর কোরবানির হাট শুরুর মাস দেড়েক আগে থেকেই দেশের বিভিন্ন এলাকার ব্যাপারীরা বাড়ি বাড়ি ঘুরে গরু কেনেন। করোনা পরিস্থিতির কারণেএবার আগ্রহী কোনো ব্যাপারীর দেখা নেই। এ ছাড়া কোরবানির আগমুহূর্তে জমজমাট হাট বসার সম্ভাবনাও কম। এ কারণে পালিত গরু বিক্রি করা নিয়ে শঙ্কায় রয়েছেন তাঁরা।কথা হয় জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার খামারি মামুনের সঙ্গে। চিন্তিত এই খামারি বলেন, 'পালন করা গরুর ন্যায্যমূল্য পাওয়া নিয়ে চিন্তায় আছি। গরুকে প্রতিদিন খাবার হিসেবে খৈল, ভুসি, কুঁড়ো ও কাঁচা ঘাস দিতে হয়। এতে একটি গরুর পেছনে দিনে খরচ পড়ে ১৩০ থেকে ১৫০ টাকা। এরই মধ্যে প্রতিটি গরুর পেছনে অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে। দাম না পেলে বড় লোকসান হবে। আর যদি এবার বিক্রি না হয়, তবে পথে বসতে হবে।'চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য অনুযায়ী, এবারের কোরবানির জন্য চুয়াডাঙ্গায় ১ লাখ ৫০ হাজার ২০২টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে গরু ৩৮ হাজার ৬৮৭টি, মহিষ ১৫২টি, ছাগল ১ লাখ ১০ হাজার ৫৫৮টি এবং ভেড়া ৮০৫টি। ঈদের আর মাত্র ১৭-১৮ দিন বাকি। অথচ এখনো ব্যাপারীদের দেখা নেই।ব্যবসা করতে না পারায় আক্ষেপ আছে ব্যাপারীদের মধ্যেও। হানুবাড়াদী গ্রামের গরু ব্যবসায়ী আবদুল্লাহ বলেন, 'সারা বছরই আমরা গরু কেনাবেচার মধ্যে থাকি। কোরবানির আগের কিছুদিন সব থেকে বেশি ব্যবসা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই মাস ধরে নিয়মিত হাট বসতে পারছে না। আর কোরবানির আগমুহূর্তে হাট বসার সম্ভাবনা খুবই কম। এই অবস্থায় বাজার খুবই মন্দা থাকবে। কোনোভাবেই ভালো ব্যবসা আশা করা যাচ্ছে না।'কোরবানির ঈদে পশু বিক্রি নিয়ে অনিশ্চয়তা থাকলেও খরচ কিন্তু থেমে নেই খামারিদের। বরং পশুখাদ্যের উচ্চমূল্যের কারণে বেড়েই চলেছে এই খরচ। ঘুঘরাগাছি গ্রামের বিশারত আলী বলেন, 'ছয় মাস আগে এক বস্তা গমের ভুসির দাম ছিল ১ হাজার ১০০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ১ হাজার ৪০০ টাকা। আগে যে খৈলের দাম ছিল ৩০ থেকে ৩২ টাকা কেজি, করোনাকালে তা কিনতে হচ্ছে ৩৮-৪০ টাকা দরে। শুধু গমের ভুসি ও খৈল না, সব রকম গোখাদ্যের দাম গড়ে ২০ থেকে ২৫ শতাংশ বেড়েছে। গরুর খাবারের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং ক্রেতার সংখ্যা কম হওয়ার আশঙ্কায় ও হতাশায় রয়েছি। এ ছাড়া অন্য বছর কোরবানির দুই মাস আগে থেকে মৌসুমি ব্যবসায়ীরা বাড়ি থেকে গরু নিয়ে যান। কিন্তু এ বছর তেমন কোনো ক্রেতা নেই।' | 6 |
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) এক দরজায় সেবা বা ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার (ওএসএসসি) ১১টি সেবা নিয়ে যাত্রা শুরু করছে। আজ সোমবার এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অবশ্য বেজা বেশ আগে থেকেই কয়েকটি সেবা অনলাইনে দিয়ে আসছিল।বেজা জানিয়েছে, আগামী জুনের মধ্যে মোট ১২৫টি সেবা ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় আসবে। ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট অনুমোদন পেতে আর বিভিন্ন সরকারি সংস্থায় দৌড়াতে হবে না। বেজা কোন সেবা কত দিনে দেবে, তাও নির্দিষ্ট করে বিধিমালায় বলে দেওয়া হয়েছে। ফলে বিনিয়োগকারীদের অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে না। সবচেয়ে বড় বিষয় হলো, ওয়ান-স্টপ সার্ভিস আইনে সরকারি বিভিন্ন সংস্থার কর্মচারীদের দ্রুত সেবা দেওয়ার জন্য ক্ষমতায়ন করা হয়েছে। পাশাপাশি তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে সেবা না দিলে সেটা তাঁর অদক্ষতা ও চাকরির অসদাচরণ হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, 'উদ্বোধনের দিন তিনটি সংস্থার সঙ্গে বেজার সমঝোতা স্মারক সই হবে। এতে পরের এক মাসের মধ্যে আমরা ৪২টি সেবা অনলাইনে দিতে পারব।' তিনি বলেন, এর বাইরে বিনিয়োগকারীদের বেশির ভাগ সেবা বেজার ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার থেকে দেওয়া হয়। যদিও অনলাইনে নয়। বিনিয়োগকারীদের অন্য সংস্থায় যেতে হয় না। ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় বিনিয়োগকারীদের ভিসা সুপারিশপত্র, বিনিয়োগ ছাড়পত্র, কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট, আমদানি অনুমোদন, রপ্তানি অনুমোদন, প্রকল্প অনুমোদন, প্রকল্প নিবন্ধন, স্থানীয় বিক্রিতে অনুমতি, স্থানীয় ক্রয়ের অনুমতি ও নমুনা আমদানি অনুমতি অনলাইনে দিচ্ছে বেজা। সংস্থাটি জানিয়েছে, আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিবেশ অধিদপ্তর এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরের (আরজেএসসি) সঙ্গে সমঝোতা স্মারক সই হবে। কোন সেবা কত দিনে বিশ্বব্যাংকের সহজে ব্যবসাসূচক বা ইজ অব ডুয়িং বিজনেস অনুযায়ী দেশে কিছু কিছু সেবা পেতে বিনিয়োগকারীদের দীর্ঘ সময় লাগে। যেমন কারখানার ভবন নির্মাণের অনুমতি পেতে সময় লাগে ২৮১ দিন। বেজার ওয়ান-স্টপ সার্ভিসে ভবন নির্মাণসংক্রান্ত পাঁচ ধরনের অনুমোদন মিলবে ৭ থেকে ৩০ দিনের মধ্যে। একইভাবে বিদ্যুৎ-সংযোগ পেতে ১৪৮ দিন লাগে। বেজা বলছে, তারা বিদ্যুৎ-সংযোগ সংক্রান্ত তিনটি অনুমোদন দেবে ৭ থেকে ১৪ দিনে। কারখানা বন্ড লাইসেন্স ২২ দিনে, গ্যাস-সংযোগ ৭ দিনে, বিস্ফোরক লাইসেন্স ২১ দিনে, জমির নামজারি ১৫ দিনে ও পরিবেশ ছাড়পত্র ৭ থেকে ৩০ দিনে দেবে বেজা। এর বাইরে বিনিয়োগ নিবন্ধন, নামের ছাড়পত্র, কর-সংক্রান্ত নিবন্ধন, ভিসার সুপারিশ, কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট ইত্যাদি সাধারণ সেবা কত দিনে দেওয়া হবে তা উল্লেখ করা হয়েছে ওয়ান-স্টপ সার্ভিস আইনের বেজার বিধিমালায়। সব মিলিয়ে ১২৫টি সেবারই সময় উল্লেখ আছে। বিনিয়োগকারীদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে সেবা প্রদান করা হয়। বেজা জানিয়েছে, ১২৫টির মধ্যে বেজা নিজে দেবে ৩৭টি সেবা, যার ২২টির এসওপি অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের অন্যান্য দপ্তর দেবে ৮৮টি সেবা, যার ৫২টির এসওপির অনুমোদন পাওয়া গেছে। অনীহা দূর করার চ্যালেঞ্জ বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ সার্ভিস বিলুপ্ত বিনিয়োগ বোর্ডেও ছিল। তবে সেখানে নির্দিষ্ট সময়ে সেবা পাওয়া কঠিন ছিল। কারণ, বিনিয়োগ বোর্ড চাইলেও বাকি সংস্থাগুলো নানা অজুহাতে দ্রুত সেবা দিত না। দ্রুত সেবা দিতে বাধ্য করতে বেজা ২০১৫ সালে ওয়ান-স্টপ সার্ভিস আইন করার প্রস্তাব দেয়। পরে বেজার পাশাপাশি অন্যান্য সংস্থায় এ সেবা দিতে সার্বিকভাবে আইন করার উদ্যোগ নেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। এখন বেজার পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এ আইনের অধীনে ওয়ান-স্টপ সার্ভিস নিয়ে কাজ করছে। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ওয়ান-স্টপ সার্ভিস বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ভূমিকা রাখবে, এটাই বড় কথা। বিনিয়োগকারীদের আস্থা বাড়লে বাংলাদেশ আরও দেশি-বিদেশি বিনিয়োগ পাবে। তিনি আরও বলেন, অন্যান্য সংস্থার সেবা বেজার মাধ্যমে অনলাইনে দিতে হলে ওই সব সংস্থাকে সংযুক্ত বা ইন্টিগ্রেটেড করতে হবে। বেজায় ওয়ান-স্টপ সার্ভিস চালু করতে সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সংস্থাটির বিনিয়োগ উৎসাহ ও শিল্পসক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, বেজায় ওয়ান-স্টপ সার্ভিস উদ্বোধন একটি ইতিবাচক ঘটনা। তবে সাধারণ কয়েকটি সেবার বাইরে গুরুত্বপূর্ণ সেবাগুলো তাড়াতাড়ি চালু করাটা জরুরি। তিনি বলেন, যেহেতু সময়মতো সেবা না দিলে জবাবদিহি করতে হবে, সেহেতু অন্যান্য সরকারি সংস্থায় ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনীহা থাকতে পারে। তাদের কত তাড়াতাড়ি যুক্ত করে সেবার আওতা বাড়ানো যায়, সেটাই দেখার বিষয়। | 0 |
করোনা ভাইরাসের কারণে এখন সবকিছু বন্ধ। এর ফলে গরিব, দিন মজুর ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। তাই অসহায়দের পাশে দাঁড়াতে আমাদের দেশের খেলোয়াড়রা যথেষ্ট চেষ্টা করছে। ক্রিকেটার কিংবা ফুটবলাররা মূল্যবান খেলার সামগ্রী নিলামে বিক্রি করতে দ্বিধাবোধ করছেন না। এবার সেই ধারাবাহিকতায় নিলামে উঠতে যাচ্ছে দেশের ফুটবলের অন্যতম দুই তারকা মোনেম মুন্না ও আলফাজ আহমেদের দুটি জার্সি। মিয়ানমারে ১৯৯৫ সালে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল। চার জাতির আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল অধিনায়ক মোনেম মুন্নার নেতৃত্বে। ওই ম্যাচের জার্সিটি বিক্রি করে অসহায় মানুষের সহায়তার জন্য প্রদান করতে চান প্রয়াত মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম। পাশাপাশি আলফাজ আহমেদও তার স্মৃতির ধারক জার্সিটি নিলামে তুলতে চান। এই বিষয়ে তিনি বলেন, 'আমরা ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসে স্বর্ণ জিতেছিলাম। ফাইনালে আমার গোলে ধরা দিয়েছিল সোনার হরিণ। সেই ১০ নম্বর জার্সি আমি নিলামে ওঠাতে চাই মানুষের সহযোগিতার জন্য।' এর আগে করোনার কান্তি কালে অসহায়দের সাহায্যের জন্য ক্রিকেটার মুশফিক, আশরাফুল ও সাকিব আল হাসানরা তাদের ব্যাট নিলামে তুলেছেন। গত বুধবার রাতে সাকিব ২০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন তার বিশ্বকাপের ব্যাট। | 12 |
ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে বুচা শহরে হত্যাযজ্ঞের শিকার মানুষগুলো বোমা হামলা নয়, বরং তাদের ৯০ শতাংশকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মেয়র। স্থানীয় মেয়র আনাতোলি ফেদোরুক জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের কাছে এই দাবি করেছেন। খবর আল-জাজিরার। তিনি বলেন, বুধবার রাত পর্যন্ত ৩২০ বেসামরিক লোকের মরদেহ পাওয়া গেছে। নিহতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কারণ অনেক লাশকে কবর দেওয়া হয়েছে কিংবা বুকার বাইরের গ্রামের পার্ক এবং স্কোয়ারে ফেলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুচায় হত্যাযজ্ঞের শিকারদের ছবি এবং ভিডিওগুলোকে 'ভুয়া' বলে অভিহিত করেছে রাশিয়া। তাদের দাবি, সেগুলো ইউক্রেনীয় বাহিনীর সাজানো নাটক। সূত্র: আল-জাজিরা বিডি প্রতিদিন/কালাম | 3 |
চীনকে নতুন করে ঋণ না দেয়ার জন্য বিশ্ব ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চীন হচ্ছে একটি ধনী দেশ এবং তাদের প্রচুর অর্থ আছে। তাদেরকে নতুন করে আর অল্প সুদে ঋণ দেয়ার প্রয়োজন নেই। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি যখন চীনকে স্বল্প সুদে ঋণ দেয়ার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে। ঠিক তার একদিন পর শুক্রবার এই আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বেইজিংকে ঋণ দেয়ার ব্যাপারে আপত্তি জানানোর পরেও বিশ্ব ব্যাংক ওই পরিকল্পনা গ্রহণ করে। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার পোস্টে বিশ্ব সংস্থার সিদ্ধান্তের ব্যাপারে এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কেন বিশ্ব ব্যাংক চীনকে অর্থ দেবে? এটা কী সম্ভব? চীনের তো প্রচুর অর্থ আছে। আর যদি তাদের অর্থ না থাকে তাহলে তারা নিজেরা তৈরি করে নিক। চীনকে অর্থ দেয়া বন্ধ করুন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
'সিলেট ও নোয়াখালীসহ সারাদেশে অব্যাহত ধর্ষণের বিচার না হওয়ায় দেশে নারী নির্যাতন, সন্ত্রাস, খুন ও ধর্ষণ ব্যাপকভাবে বেড়ে চলেছে। দল-মতের ঊর্ধ্বে গিয়ে কুরআনের আইনে বিচার কার্যকর করা হলে সারাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে।' আজ রবিবার এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এ দাবি জানান।তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণের আইন মৃত্যুদণ্ড থাকলেও বাংলাদেশে এই আইন নেই। অবিলম্বে ধর্ষণের শাস্তি মৃত্যদণ্ড আইন করে তা কার্যকর করা হলে সারাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
আগামী বছর থেকে শ্যামপুর শিল্পাঞ্চলে আর জলাবদ্ধতা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফলজে নূর তাপস। বুধবার (১৮ মে) দুপুরে পিডিবি পাওয়ার হাউস সংলগ্ন শ্যামপুর শিল্পাঞ্চলের ঈগলু পয়েন্ট এলাকায় জলাবদ্ধতা নিরসনে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন। শেখ তাপস বলেন, শ্যামপুর শিল্পাঞ্চলে কি পরিমাণ জলাবদ্ধতা ছিল। সেই প্রেক্ষিতেই আমরা নিজস্ব অর্থায়নে ১৩৬ কোটি টাকার ঊর্ধ্বে আমরা এই কর্মযজ্ঞ নিয়েছি। সংস্কারের কাজ আরম্ভ করেছি। তারই অগ্রগতি পরিদর্শনে আমরা আজকে এখানে এসেছি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, শিল্প কলকারখানার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিশেষ করে পরিবেশ অধিদপ্তরকে অনুরোধ করব, যাতে করে তারা নিশ্চিত করে, এখানে শুধু স্বচ্ছ পানি যেন আসে। কোন রকম কলকারখানার পয়োঃবর্জ্য, কলকারখানার দূষিত পানি পানি যেন এই নর্দমায় না দেয়া হয়। কারণ, এটা দিলে বুড়িগঙ্গার পানি দূষিত হওয়ার আশঙ্কা রয়ে যায়। সুতরাং আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব, যাতে করে আমরা অবকাঠামো যেটা নির্মাণ করেছি সেটাকে যেন কোনোভাবেই অপব্যবহার করা না হয়। এ রকম যদি হয় তাহলে আমরা কঠোর ব্যবস্থা নিবো এবং সে সকল কলকারখানা বন্ধ করতে বাধ্য হব। আমরা বসে থাকব না। অতিবৃষ্টি হলেও ঢাকাবাসীকে আধাঘন্টার মধ্যেই জলাবদ্ধতা থেকে মুক্ত করতে পারার আশাবাদ ব্যক্ত করে তাপস বলেন, আপনারা লক্ষ্য করেছেন- এই শিল্পাঞ্চলে আমরা ২৬টি স্থানে এবং পুরো ঢাকাব্যাপী একশ'র ঊর্ধ্বে স্থান চিহ্নিত করেছি। সেখানেও নিজস্ব অর্থায়নে এ রকম বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করেছি। এবার আমরা আত্মবিশ্বাসী যে, এই অবকাঠামো উন্নয়নের সুফল ঢাকাবাসী পাবে। এছাড়াও, আমাদের বিশাল কর্মযজ্ঞ রয়েছে, কর্মপরিকল্পনা রয়েছে। নর্দমার মুখগুলো পরিষ্কারের ব্যবস্থা রয়েছে, কালভার্ট ও খাল আমরা পরিষ্কার করেছি। ভূগর্ভস্থ যে নর্দমা রয়েছে সেগুলো আমরা পরিষ্কার করেছি। আমরা আশাবাদী, অতিবৃষ্টি হলেও ঢাকাবাসীকে আধাঘন্টার মধ্যেই জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে পারব। এ সময় দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, কাউন্সিলরদের মধ্যে ৫৯ নম্বর ওয়ার্ডে আকাশ কুমার ভৌমিক, ৭২ নম্বর ওয়ার্ডের শফিকুল আলম শামীম, ৭৩ ওয়ার্ডের মো. জিয়াউল হক, ৫৩ নম্বর ওয়ার্ডের মো. মীর হোসেন মীরু এবং সংরক্ষিত আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। | 6 |
ঢাকার ধামরাইয়ে ডাকতের ছুরিকাঘাতে মো. রমজান আলী (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রমজানের ফুপুও। তার নাম রাবেয়া বেগম (৫০)। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগবাড়ি জালসা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে ও জালসা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। রাবেয়া বেগম উপজেলার কাওয়ালীপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে বাগবাড়ি জালসা গ্রামের সাইদুর রহমানের বাড়িতে ৭-৮ সদস্যের সশস্ত্র একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট শুরু করলে রমজান আলী বাধা দেয়। পরে ডাকাতরা পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। এতে প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এদিকে ডাকাতের হামলায় মো. রমজান আলী নিহতের খবর শুনে সকাল ৬টার দিকে ফুফু রাবেয়া বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। | 6 |
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মিয়ানমারের দুই নাগরিক নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত দুজন ইয়াবা ব্যবসায়ী ছিলেন। শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়ার নাফ নদীসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৭০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কিরিচ জব্দ করা হয়েছে। নিহতরা হলেন- দুস্ত মোহাম্মদ (১৮) ও দীল মোহাম্মদ (১৭)। তারা দুজনই মিয়ানমারের মংডু বুড়াশিকদার গ্রামের বাসিন্দা। টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া নাফ নদীসংলগ্ন এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে বলে গোপন তথ্য ছিল। ওই তথ্যের সূত্র ধরে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় আগে থেকে অবস্থান করে। এমন সময় মিয়ানমার থেকে আসা নৌকা নিয়ে কয়েকজনক ওই এলাকায় বিজিবি দেখে নৌকা থেকে লাফ দিয়ে পালানোর টেষ্টা করে। বিজিবি তাদের ধরার চেষ্টা করলে তারা বিজিবির ওপর গুলি চালায়। এ সময় বিজিবি তাদের লক্ষ্য করে গুলি চালালে দুই পক্ষের মধ্যে ১০-১২ মিনিট গোলাগুলি হয়। পরে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করতে বলেন। কক্সবাজার নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎস শঙ্কর চন্দ্র দেব নাথ বলেন, বিজিবি গুলিবিদ্ধ মিয়ানমারের দুই নাগরিকসহ পাচঁ ব্যক্তিকে নিয়ে আসে। তার মধ্যে দুজনের শরীরে গুলির আঘাত রয়েছে এবং বিজিবি সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিজিবির ওই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে ইয়াবা বড়ি ও অস্ত্র উদ্ধার করা হয়। লাশ দুটি কক্সবাজার মর্গে রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রস্তুতি চলেছে। | 6 |
কঙ্গোর পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই অঞ্চলে অনেক দিন ধরেই বিদ্রোহীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ চলছে। উত্তর কিভু প্রদেশের ওপর দিয়ে চলা হেলিকপ্টারটি ওই অঞ্চলে টহলের কাজে নিযুক্ত ছিল। মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ডয়েচে ভেলে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ছয় জন পাকিস্তানি সেনা এবং অপর দুই জন রাশিয়া ও সার্বিয়ার। | 3 |
বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) মোশারফ হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। নির্বাহী আদেশে তাঁকে বিদেশে সুচিকিৎসার জন্য মুক্তি দিতে হবে। আজ সোমবার জাতীয় সংসদে এই দাবি জানান তিনি। এমপি মোশারফ বলেন, বিগত দিনে আমরা আদালতে বার বার জামিন আবেদন করলেও জামিন মঞ্জুর হয়নি। বেগম জিয়ার মুক্তি হয়েছে নির্বাহী আদেশে। | 6 |
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইরানবিরোধী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ব্রাসেলসে ইরানের ইউরোপীয় মিশন সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে। সোমবার ব্রাসেলসে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির ল্যাপিডের সঙ্গে সাক্ষাতের পর স্টোলটেনবার্গ হাস্যকর অভিযোগ উত্থাপন করে বলেন, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি এবং পরমাণু সমঝোতা মেনে চলছে না। বিবৃতিতে ন্যাটো মহাসচিবের বক্তব্যকে বিভ্রান্তিকর ও কাণ্ডজ্ঞানহীন আখ্যায়িত করে বলা হয়, ইরান শুরুতেই এনপিটি চুক্তির পাশাপাশি জীবাণু অস্ত্র নির্মূল সংক্রান্ত কনভেশনে স্বাক্ষর করেছে এবং তখন থেকেই এসব চুক্তি মেনে চলছে। ইরানের ইউরোপীয় মিশন আরো বলেছে, অথচ পরমাণু অস্ত্রের অধিকারী ইসরায়েল শুরু থেকেই এনপিটি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এসেছে। আর এরকম সরকারের পররাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ইরানকে এনপিটি সম্পর্কে উপদেশ দেওয়া সত্যিই হাস্যকর। মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে এবং এই অবৈধ রাষ্ট্রের অ্যাটম বোমার সংখ্যা অন্তত ৩০০টি যা দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করা সম্ভব। অথচ এই ইসরায়েল ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নির্লজ্জভাবে বক্তব্য দেয় এবং ইহুদিবাদী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করলে পশ্চিমা কর্মকর্তাদের মধ্যেও ইরানবিরোধী বক্তব্য মাথাচারা দিয়ে ওঠে। বিডি প্রতিদিন/কালাম | 3 |
করোনাভাইরাস-সংক্রান্ত 'প্ল্যান বি'র নিয়ম শিথিল হওয়ার কারণে যুক্তরাজ্যে মাস্ক ও কোভিড পাসে বাধ্যবাধকতা উঠে গেছে। ফলে সেখানে এখন থেকে মুখে মাস্ক পরা ও কোভিড পাস দেখাতে আইনত কেউ বাধ্য থাকবেন না। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, টিকাদানে সাফল্য ও কোভিড-সংক্রান্ত স্বাস্থ্যবিধি নিয়ে মানুষের ভালো বোঝাপড়া তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারি মুখপাত্র সাজিদ জাভিদ বলেন, মাস্ক পরার বিষয়টি এখন যার যার ব্যক্তিগত বিচারবুদ্ধির ওপর নির্ভর করবে। তবে সরকার মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিলেও কিছু ব্যবসায় প্রতিষ্ঠান বলেছে, তারা ক্রেতা ও গ্রাহকদের মাস্ক পরার বিষয়টি অব্যাহত রাখার কথা বলবেন। রেলসেবা পরিচালনাকারী কর্তৃপক্ষ বলছে, যাত্রীরা মাস্ক পরবেন বলে তাদের আশা। তবে তারা মাস্ক পরার ব্যাপারে উৎসাহিত করবেন, কাউকে বাধ্য করবেন না। লন্ডনের মেয়র সাদিক খান বলেন, লন্ডন সার্ভিসের পরিবহনগুলোতে মাস্ক পরাটা বাধ্যতামূলক থাকবে। সবাইকে সঠিক কাজটি করার আহ্বান জানান তিনি। তবে জনস্বাস্থ্য-সংক্রান্ত নির্দেশিকায় অবশ্য জনবহুল ও বদ্ধ জায়গায় অপরিচিত মানুষজনের সঙ্গে সাক্ষাতের সময় মুখে মাস্ক পরে থাকার আহ্বান জানানো হচ্ছে। করোনা শনাক্ত, টিকার কার্যকারিতা, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রোগীদের চাপ, মানুষের আচরণ ও বিজ্ঞানীদের অবস্থান নিয়ে গত সপ্তাহের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মুখে মাস্ক পরা ও কোভিড পাসের নিয়মকানুনে এমন পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। | 3 |
পাঁচ দিন আগে যশোরের মনিরামপুরে একটি অসুস্থ শকুন উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। অসুস্থ শকুনটি প্রাণিসম্পদ দপ্তরের লোকজনের সেবায় সুস্থ হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালপুর এলাকায় দুই কিশোর মাঠে খেলতে গিয়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকা শকুনটি দেখত পায়।সেখান থেকে তারা পাখিটি নিয়ে যায় মনিরামপুর বাজারের শরিফ ড্রাগ হাউসে। উদ্ধারের সময় ওই দুই কিশোর পাখিটির পরিচয় জানত না। পরে বাজারে ওষুধের দোকানে তারা জানতে পারে এটি শকুন।শরিফ ড্রাগ হাউসের মালিক শরিফ শেখ বলেন, 'ভাইপোরা মাঠে খেলতে গিয়ে শকুনটাকে পড়ে থাকতে দেখে ধরে আনে। ওরাও চিনতে পারেনি এটা শকুন। পরে আমার দোকানে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে শকুনিকে প্রাণিসম্পদ অফিসে নিয়ে যাই। যখন পাখিটা ধরা পড়ে তখন খুব দুর্বল ছিল। চিকিৎসা পেয়ে এখন পাখিটি ভালো আছে।'মনিরামপুর প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণী স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, খাদ্যের অভাবে অসুস্থ ছিল শকুনটি। যখন তাঁরা শকুনটি পান তখন সেটি একবার ডানা মেললে আর গুটিয়ে নিতে পারত না। পরে শকুনটিকে ভিটামিন দেওয়া হয়েছে।শকুনটিকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে বলেও জানান আব্দুল মজিদ।উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুজ্জামান সেলিম বলেন, 'চিকিৎসা ও খাবার দেওয়ার পর শকুনটি সুস্থ হয়ে উঠেছে। আমরা শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেই। কিন্তু আমাদের অফিসের বাইরে যায় না, অফিসের প্রাচীরের ওপর বসে থাকে।'তিনি আরও বলেন, 'বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শকুনটি মুক্ত ছিল। আশপাশের ছেলেদের শকুনের গায়ে ঢিল ছুড়তে দেখে আমরা এখন খাঁচায় রেখে খাবার দিচ্ছি।'মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী বলেন, 'শকুনটি এখন সুস্থ আছে। আরও দুদিন হেফাজতে রেখে সুস্থ করে তারপর বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শকুনটি মুক্ত করে দেব।' | 7 |
খুবই ইচ্ছা ছিল নিজের ছবির প্রচারণায় মাঠে নামবেন বলিউডের জাত অভিনেতা ইরফান খান। কিন্তু শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ, কুরে কুরে খাচ্ছে তাঁকে। ইচ্ছে থাকলেও নামতে পারছেন না প্রচারে। তাই 'আংরেজি মিডিয়াম' ছবির ট্রেইলার মুক্তির এক দিন আগে পাঠালেন আবেগঘন ভিডিও চিঠি।ইউটিউবে প্রকাশিত তাঁর চিঠিটি নিজেই পাঠ করেছেন। তাতে উঠে এসেছে তাঁর বর্তমান শারীরিক অবস্থা। ছবিটি নিয়ে তাঁর আবেগ, ভালোবাসা। ইরফান ভিডিও চিঠিতে বলেন, 'হ্যালো ভাই ও বোনেরা। আমি ইরফান। আজ আমি আপনাদের সঙ্গে আছি, আবার নেই। এই ছবিটি আংরেজি মিডিয়াম আমার কাছে খুবই বিশেষ একটি ছবি। আমরা ছবিটি যতটা ভালোবাসা দিয়ে বানিয়েছি, ততটা ভালোবাসা দিয়েই এর প্রচার করতে চেয়েছি। কিন্তু আমার শরীরে কিছু অযাচিত মেহমান বাসা বেঁধেছে। তাদের সঙ্গে আমি দেনদরবার করছি। দেখি আমাদের আলাপ কোথায় গিয়ে পৌঁছায়। আমার যা-ই হোক, আপনাদের জানাব।' ইরফান আরও বলেন, 'জীবন যখন আপনাকে কিছু লেবু উপহার দেবে, আপনি খুব সহজেই শরবত তৈরি করতে পারেন। এটি শুনতেও দুর্দান্ত লাগে। কিন্তু আপনার দুহাত ভরে লেবু উপহার দিলে, তা রস গলিয়ে শরবত বানানোটা একটু কঠিন বটে। তবুও আমাদের সব সময়ই ইতিবাচক থাকতে হবে।...আশা করি, ছবিটি আপনাদের শেখাবে, হাসাবে, কাঁদাবে এবং আবার হাসাবে। ট্রেইলার এনজয় করুন। পরস্পরকে ভালোবাসুন। ছবিটি দেখুন। এবং হ্যাঁ, আমার জন্য অপেক্ষা করুন।' ইরফান খান লড়ছেন নিউরো এন্ডোক্রিন টিউমার রোগে। ক্যানসারের চিকিৎসা করাতে গিয়েছিলেন লন্ডনে। গত বছর এপ্রিল মাসে ভারতে ফেরেন ইরফান। তারপর আংরেজি মিডিয়াম এর সেটে ফিরে ছবি দিয়েছিলেন। সে ছবি দেখে বেশ আনন্দিত হয়েছিলেন ভক্তরা। তবে তাঁর কথা থেকে বোঝা গেল, এখনো এই কঠিন রোগের সঙ্গে লড়তে হচ্ছে তাঁকে।২০১৭ সালে মুক্তি পায় বলিউড ছবি 'হিন্দি মিডিয়াম'। সে ছবিরই সিক্যুয়েল 'আংরেজি মিডিয়াম'। রাধিকা মদন, কারিনা কাপুর খান, দীপক দোবরিয়াল, ডিম্পল কাপাডিয়া, রণবীর শোরে প্রমুখ অভিনয় করেছেন ছবিতে। ছবিটির পরিচালক হোমি আদাজানিয়া। আগামী ২০ মার্চ ছবিটি মুক্তি পাবে। | 2 |
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানের শেষদিনে এসে দুর্দান্ত ছন্দে পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ফুকেটে প্রতিযোগিতার শেষ দিনের প্রথমদিকে রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ স্বর্ণপদক জিতে নিয়েছে। মিনিট দশেকের মধ্যেই রিকার্ভে নারীদের দলগত ইভেন্টের স্বর্ণপদকও এসেছে বাংলাদেশের ঝুলিতে। দুটি ইভেন্টেই ভারতকে হারিয়ে স্বর্ণ জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। দিনের শুরুতে রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে ভারতের রিধি-সালেঙ্কে জুটির মুখোমুখি হয়েছিল বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার জুটি। এ ইভেন্টের সোনার লড়াইয়ে প্রথমদিকে অবশ্য রোমান-নাসরিন জুটি সুবিধা করতে পারেননি। যার কারণে প্রথম সেটে ৩৭-৩৪ পয়েন্টে জিতে নেয় ভারত। দ্বিতীয় সেট শেষ হয় ৩৭-৩৭ সমতায়। তবে প্রথম দুই সেটে পেরে না উঠলেও শেষ দুই সেটে দারুণভাবে ফিরে আসেন রোমান-সানারা। তৃতীয় সেটে তারা ৩৮-৩৫ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের চতুর্থ ও শেষ সেটটি ৩৭-৩৬ পয়েন্টেও জিতে নেন তারা। ফলে রোমান সানা ও নাসরিন আক্তার জুটি ৫-৩ সেট পয়েন্টে জয় লাভ করে বাংলাদেশকে টুর্নামেন্টের প্রথম সোনা এনে দেন। অন্যদিকে, রিকার্ভে নারীদের দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে লড়াই করেন দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা। এখানেও স্বর্ণ জয়ের পথে বাধা ছিল ভারত। ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে টাইব্রেকারে বাংলাদেশ ৫-৪ সেট পয়েন্টে ভারতকে পরাজিত করে। প্রথম সেটে তাদের কাছে ৪৭-৪৮ পয়েন্টে হেরে গেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট ৫৪-৪৫ পয়েন্টে জিতে নেয় বাংলাদেশ। বাংলাদেশ তৃতীয় সেটটি ৬০-৫৬ পয়েন্টে জিতে সোনা জয়ের পথে এক ধাপ এগিয়ে যায়। কিন্তু চতুর্থ সেটে ভারত ৫৬-৫০ পয়েন্টে জিতে নেওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকার নামক ভাগ্যপরীক্ষায় বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতীয়দের পরাজিত করে দ্বিতীয় সোনার দেখা পায়। তবে এটিই শেষ নয়। টুর্নামেন্টে নিশ্চিতভাবে আরও একটি স্বর্ণপদক জয়লাভ করবে বাংলাদেশ। মেয়েদের রিকার্ভ একক ইভেন্টে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে মুখোমুখি হবেন দুই বাংলাদেশি আর্চার দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। সুতরাং যেই জিতুক না কেন, স্বর্ণ আসবে বাংলাদেশের ঘরেই। | 12 |
দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের তিনদিন পর আওয়ামী লীগে এবার ঐক্যের ডাক দিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগের আদর্শ ধারণকারী সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো -এটাই হোক আমাদের শপথ। কারণ ঐক্যই আমাদের শক্তি। বঙ্গবন্ধুর আদর্শকে, আওয়ামী লীগের আদর্শকে আমাদের চেতনায় ধারণ করতে হবে, লালন করতে হবে। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুরের রাজৈর ঈদগাহ ময়দানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম শাজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরনসভায় এ ঐক্যের ডাক দেন তিনি। রাজৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মতিন তালুকদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমিরউদ্দিন খানের সঞ্চালনায় স্মরণসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, কালকিনি উপজেলার সভাপতি তাহমিনা সিদ্দিকি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ। বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন 'তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করো'। আজকের এই স্মরণসভায় দাঁড়িয়ে বলতে চাই, নেত্রীর নির্দেশ মেনে আমরা মাদারীপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো। আওয়ামী লীগ তৃণমূলের শক্তিতে বলিয়ান। যারা জীবন দিয়ে সংগ্রাম করে আওয়ামী লীগকে আজকের এই জায়গায় এনেছেন তাদের প্রতি আমি সম্মান জানাই। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আপনারা সারা জীবন আওয়ামী লীগের উপর আস্থা রেখেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের আদর্শ, আমাদের চেতনা। বঙ্গবন্ধু কন্যা আপনাদের পাশে আছেন। আমরা সেবক হিসেবে আপনাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। বঙ্গবন্ধু কন্যা নীতি-আদর্শে অবিচল থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। নীতিহীন-আদর্শহীনদের বিরুদ্ধে জাতির পিতা সারাজীবন লড়াই করেছেন। আমাদের লড়াইও সেভাবেই চলবে। আমাদেরকে আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে। আজ ধর্মব্যবসায়ী নীতিহীন রাজনীতিবিদরা ধর্মের নামে অপরাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতিতে ব্যস্ত। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। | 6 |
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার টগড়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত হয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। কাদার কারণে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও ভারী যানবাহন চলাচল করতে পারছে না। দু-একটি যাত্রীবাহী লোকাল বাস চললেও উপজেলায় পণ্যবাহী গাড়ি আসতে না পারায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতিবাদে শুক্রবার সড়কে ধানের চারা রোপন করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের অধীনে টগড়া ফেরিঘাট থেকে পিরোজপুর পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে। সংস্কারের জন্য রাস্তায় খোঁড়াখুড়ির কাজ চলছে। ঘূর্ণিঝড় তিতলীর প্রভাবে গত বুধবার থেকে টানা বর্ষণের কারণে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও পুরো রাস্তায় পানি-কাদায় একাকার হয়ে গেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার টগড়া ফেরিঘাট থেকে চালনা ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক। শুক্রবার সরজমিনে টগড়া ফেরিঘাট সড়কে গিয়ে দেখা যায়, পুরো সড়কে কাদা জমে গেছে। বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না। টগড়া ফেরিঘাটের ব্যবসায়ী আতিকুর রহমান জানান, সড়কটি সংস্কার কাজের জন্য কার্পেটিং খুঁড়ে বালু দেয়া হয়েছে। তবে ২ দিনের টানা বৃষ্টিতে বালু ধুয়ে গেছে। পুরো সড়কটি কর্দমাক্ত থানায় যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ জানায়, সংস্কার কাজ চলাকালে হঠাৎ বৃষ্টি হওয়ায় কোথাও কোথাও সমস্যার সৃষ্টি হয়েছে। তবে খুব শীঘ্রই সমাধানের চেষ্টা চলছে। | 6 |
রাজধানীর শাহবাগস্থিত 'শহীদ জিয়া শিশুপার্কে'র নাম পরিবর্তন করে 'হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক' নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় পরিষদের একাদশ বোর্ড সভায় এই নামের অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, চলতি বছেরের ২২ ডিসেম্বর ঢাকা দক্ষিণর আওতাধীন এলাকার সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ সংক্রান্ত উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভার সুপারিশের আলোকে সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রীয় শিশুপার্কটির 'হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক' নামকরণের প্রস্তাব করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। তবে পার্কটি আধুনিকায়নের নামে গত তিন বছর ধরে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই সংস্কার কাজ শেষ হতে আরও দুই বছর সময় প্রয়োজন। বোর্ড সভায় ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৭৯ সালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 'শহীদ জিয়া শিশু পার্ক' প্রতিষ্ঠিত হয়। | 6 |
বাংলাদেশেনিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নায়ক এবং জাতির পিতাই নন, তিনি ভারতেরও নায়ক।" শুক্রবার (১৯ নভেম্বর) রাতে স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির দুই দশকপূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "আমি দেখেছি ১৯৭১ সালে ভারতের মানুষ বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে সমর্থন করেছেন, তারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন।" রাজেশ কুমার রায়না বলেন, "বাংলাদেশ ও ভারতে বিভিন্ন সময় সরকার পরিবর্তন হয়েছে। পরিবর্তন ঘটেছে অর্থনীতি, সমাজ ও জীবন ব্যবস্থার। কিন্তু বাংলাদেশ ও ভারতের মানুষের মনের অমিল কখনও ঘটেনি।" তিনি বলেন, "বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে ভারতের অনেক রাজ্যের সংস্কৃতির মিল আছে। আমাদের ভুখণ্ড ও ধর্মের অমিল থাকলেও সংস্কৃতিতে অমিল নেই।" প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে রাজেশ কুমার রায়না বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় একটি কথা বলেন 'ধর্ম যার যার, উৎসব সবার'। তার এই বক্তব্যই প্রমাণ করে বাংলাদেশ সব ধর্মের দেশ। যখন আমরা একে অপরকে ধর্মীয় উৎসব পালনে সহায়তা করব তখনই এটা একটি মহোৎসবে পরিণত হবে।" রায়না বলেন, "বাংলাদেশে বিশ্বের অনেক দেশের তুলনায় দরিদ্র মানুষের বাস বেশি। দেশে অর্থনীতির পরিবর্তন ঘটেছে, সমাজ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, কিন্তু সংস্কৃতি পরিবর্তন হয়নি বলে সবাই এখনও সুখি।" এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, কোষাধ্যক্ষ বশির আহমেদ, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ, বাপ্পী মজুমদার, কামাল মাসুদুর রহমান, রবিউল ইসলাম, তন্ময় তপু, রাসেল হোসেন, এন আমিন রাসেলসহ প্রমুখরা। | 6 |
বিশ্বজুড়ে করা সুখী দেশের তালিকায় ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। তবে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের এ সূচকে প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমারের চেয়ে এখনও অনেক এগিয়ে আছে লাল-সবুজের পতাকা। ২০১৮ সালের এ জরিপে বাংলাদেশ ছিল ১১৫তম সুখী দেশ। এবার ১০ ধাপ পিছিয়ে ১২৫-এ অবস্থান নিয়েছে। এগিয়েছে অসুখীর দিকে। এদিকে, বাংলাদেশের চেয়ে এখনও পাঁচ ধাপ পিছিয়ে আছে ভারত। দেশটি এবার সাত ধাপ পিছিয়ে ১৩০তম অবস্থানে। আর তালিকাতে শ্রীলঙ্কা আছে ১৪০তম সুখী দেশ হিসেবে। তবে পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে। তারা ৬৭তম অবস্থানে। এছাড়া ভুটান ৯৫তম, নেপাল ১০০তম। প্রতিবছরই জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিভাগ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে। এবারও এর ব্যতিক্রম নয়। বুধবার (২০ মার্চ) বিশ্ব সুখী দিবস উপলক্ষে সুখী-অসুখী দেশের ২০১৯ সালের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এ তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী দেশ ইউরোপীয় ফিনল্যান্ড। আর তালিকাটিতে সবচেয়ে অসুখী বা সুখী দেশের একদম তলানিতে অবস্থান (১৫৬তম) করছে আফ্রিকান দক্ষিণ সুদান। বিশ্বের ১৫৬টি দেশের জনগণের আয়, স্বাধীনতা, বিশ্বাস, গড় আয়ুর সম্ভাব্যতা, সামাজিক সহায়তা এবং উদারতা- এই ছয়টি বিষয়ের ওপর ভিত্তি করে সুখী দেশের তালিকা করে জাতিসংঘ। এসব দেশের ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ের বিভিন্ন তথ্য বিশ্লেষণ শেষ এবারের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তালিকাটিতে ফিনল্যান্ডসহ শীর্ষ ১০ এ রয়েছে- ধারাবাহিকভাবে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা এবং অস্ট্রিয়া। দক্ষিণ সুদানসহ সূচন অনুযায়ী বিশ্বের সবচেয়ে অসুখী ১০টি দেশ হলো- মধ্য আফ্রিকা (১৫৫), আফগানিস্তান (১৫৪), তানজানিয়া (১৫৩), রুয়ান্ডা (১৫২) ইয়েমেন (১৫১), মালাউই (১৫০), সিরিয়া (১৪৯), বতসোয়ানা (১৪৮) এবং হাইতি (১৪৭)। ২০১১ সালে দক্ষিণ এশিয়া দেশ ভুটান জাতিসংঘে বিশ্ব সুখী দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। এরপরের বছর থেকেই ২০ মার্চকে বিশ্ব সুখী দিবস হিসেবে পালন করা হচ্ছে। একইসঙ্গে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টও করা হচ্ছে। এ বছরের তালিকায় ৯৫তম অবস্থান দখন করেছে প্রস্তাবকারী ভুটান। | 3 |
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে অনেকগুলো ঘটনা এই প্রথমবারের মতো ঘটল। এই ঘটনাগুলো এখন চট্টগ্রামের নাগরিকদের আলোচনার বিষয়। বলতে গেলে এই উপনির্বাচনই এখন টক অব দ্য টাউন। এ বছর ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন সাইয়েদ গোলাম হায়দার। তিনি মারা যান ১৮ মার্চ। নির্বাচিত হওয়ার এত কম সময়ের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো কাউন্সিলর এর আগে মারা যাননি। এমন করুণ ঘটনা এই প্রথম। একটি নির্বাচনের পর ৮ মাসের মধ্যে উপনির্বাচন করতে হলো। এটাও প্রথম। এভাবে অনেকগুলো প্রথম একসঙ্গে মিলেছে এই উপনির্বাচন ঘিরে। একটি কাউন্সিলর পদের জন্য এবার প্রার্থী ছিলেন ২১ জন। এত বেশি প্রার্থী এর আগে দেখা যায়নি। সেটিও প্রথম। চকবাজার ওয়ার্ডে ৩২ হাজার ৪১ জন ভোটারের জন্য ভোটকেন্দ্র ছিল ১৫টি। বৃহস্পতিবার এই ভোটের কারণে চকবাজার এলাকায় জনজীবনে কোনো প্রভাব পড়েনি। কারণ, কেন্দ্রগুলোতে ভোটাররা যাননি। এমন প্রভাববিহীন ভোট চট্টগ্রামবাসী আগে দেখেনি। তবে ভোটারের উপস্থিতি কম হওয়ার ব্যাপারটিকে প্রথম কিছুতেই বলা যাবে না। বাংলাদেশের ভোটাররা এখন কেন্দ্রবিমুখ। ভোট আসে ভোট যায়, জনপ্রতিনিধি নির্বাচিত হন, কিন্তু জনতা তাতে সম্পৃক্ত হতে চান না। এবারেও তা-ই ঘটল। আর এই ভোটারবিহীন নির্বাচনে জিতে এলেন কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত কারাবন্দী নূর মোস্তফা ওরফে টিনু। তিনি ভোট পেয়েছেন ৭৮৯টি। এত কম ভোট পেয়ে এর আগে চট্টগ্রামের কোনো ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হননি। এটাও প্রথম। চকবাজারের মোট ভোটারের মাত্র ২ দশমিক ৪৬ শতাংশ ভোট তিনি পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুর রউফ মাত্র ১৬ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। চকবাজার ওয়ার্ডের এই উপনির্বাচনে সব কজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর আগে চট্টগ্রামে এ রকম ঘটনা আমরা দেখিনি। একজন বিজয়ী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা এবারই প্রথম ঘটল। নবনির্বাচিত কাউন্সিলর ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করতে পারেননি। নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারেননি। তিনি দেখেননি ভোট কেমন করে চলছে। কারণ, তিনি কারাগার থেকেই নির্বাচন করেছেন। ২০১৯ থেকেই তিনি কারাবন্দী। সে বছর অক্টোবরে কাপাসগোলার বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল, শটগান, ৭২টি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব সে সময় দাবি করেছিল, তিনি নিজের 'নিয়ন্ত্রণাধীন' এলাকার ফুটপাত, কোচিং সেন্টার, শপিং মল ও টমটম গাড়ি থেকে সহযোগীদের মাধ্যমে মাসে ৫০ লাখ টাকা আদায় করতেন। র্যাবের অভিযোগ, চট্টগ্রাম নগরের পাঁচলাইশ, চকবাজার, বাকলিয়া ও কালুরঘাট এলাকায় তাঁর আধিপত্য। নগর যুবলীগের কোনো পদে না থেকেও তিনি যুবলীগের নেতা বলে পরিচয় দিতেন। গ্রেপ্তারের পর র্যাব তাঁর বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় তিনি কারাবন্দী আছেন। কারাগারে বন্দী থেকে এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও জেতেননি। এবার জিতলেন। এটাও প্রথম। ২০১৯ সালে নূর মোস্তফা গ্রেপ্তার হওয়ার পর প্রথম আলোসহ অন্যান্য পত্রিকায় তাঁর কার্যকলাপ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে বলা হয়েছিল, চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে নূর মোস্তফার নাম উঠে আসে। চকবাজার এলাকায় নিজের নিয়ন্ত্রণ রাখতে কলেজ দুটিতে ছাত্রলীগের বিরুদ্ধে বহিরাগত ও কিছু ছাত্রকে নিয়ে তিনি প্রতিপক্ষ দল তৈরি করেন। তাঁর দলের সঙ্গে ছাত্রলীগের ৫ বছরে ১৫ বারের বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাঁর গ্রেপ্তারের পর চকবাজার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেছিলেন, নূর মোস্তফার ছেলেদের প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা চাঁদা দিতে হতো তাঁদের। চকবাজার কাঁচাবাজারের পাশে টমটম গাড়ির স্ট্যান্ড থেকেই প্রতিটি গাড়ি থেকে দিনে ৪০০ টাকা করে তুলতেন তাঁর অনুসারীরা। নূর মোস্তফার বিরুদ্ধে সবচেয়ে বড় যেটি অভিযোগ, কিশোর গ্যাংদের 'বড় ভাই'দের তালিকায় তাঁর নামও রয়েছে। অবশ্য তিনি সব সময় এসব অভিযোগ অস্বীকার করেছেন। সেগুলোকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন। সে সময় তিনি আরও বলেছিলেন, সিটি করপোরেশন নির্বাচনে তিনি প্রার্থী হবেন বলে ঘোষণা দেওয়ায় তাঁর পথ রুদ্ধ করার জন্য এসব অভিযোগ করা হচ্ছে। গত সিটি করপোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সে সময় সাইয়েদ গোলাম হায়দারের কাছে পরাজিত হয়েছিলেন। কিশোর গ্যাংয়ের বড় ভাই হিসেবে তালিকাভুক্ত কোনো প্রার্থীও এর আগে সিটি করপোরেশনের নির্বাচনে পাওয়া যায়নি। সুতরাং এটিও প্রথম। এ রকম অনেকগুলো প্রথম ঘটনায় চট্টগ্রামের নাগরিকদের মনে অনেকগুলো প্রশ্নের উদয় হয়েছে। যে মানুষ দুই বছর আগে অস্ত্রসমেত (র্যাবের ভাষ্য অনুযায়ী) গ্রেপ্তার হয়েছিলেন, যাঁর গ্রেপ্তারের পর এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে এসেছিল বলে পত্রিকায় খবর বেরিয়েছিল, তিনি কী করে প্রার্থী হন? অবশ্য তাঁর বিরুদ্ধে মামলা বিচারাধীন। এখনো তিনি দোষী প্রমাণিত হননি। আর যদি দোষী প্রমাণিত না হন, তবে তিনি নতুন দায়িত্ব পালন করবেন। কিন্তু অভিযোগ সত্য প্রমাণিত হলে, তখন কী হবে? এই সব প্রশ্নের জবাব পেতে চট্টগ্রামবাসীকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে অনেকগুলো 'প্রথম' ঘটনার চমক এ উপনির্বাচন চট্টগ্রাম শহরে কোনো ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে না। বরং তাদের নিরাপত্তার অনিশ্চয়তাকে আরও বহুগুণ যেন বাড়িয়ে দিল। ওমর কায়সার প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের বার্তা সম্পাদক। | 8 |
১৫৮ বছরের মধ্যে প্রথম মুসলিম নারী হিসেবে ভারতের মহীশূর সিটি কর্পোরেশনের (এমসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন ৩১ বছর বয়সী তাসনিম। শনিবার নির্বাচিত হওয়া তাসনিম পৌর সংস্থাটির সবচেয়ে কনিষ্ঠ মেয়র।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দর্জি মুন্নাভার পাশা ও গৃহিনী তাহসিন বানুর তৃতীয় সন্তান তাসনিম। মিনা বাজার এলাকায় তিনি বেড়ে উঠেছেন। ২০১৩ সাল থেকে তিনি ওই এলাকার একজন কর্পোরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৩ সালে মহীশূর পৌর কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন তাসনিম। তখন ২৬ বছর বয়সী ওই নারী মিনা বাজার ওয়ার্ড থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। সবচেয়ে কনিষ্ঠ মেয়র হলেও দুই সন্তানের জননী তাসনিম। তার মেয়ে সাইয়েদা রুমানি অষ্টম ও ছেলে সাইয়েদ উয়াইজ দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তার স্বামী সাইয়েদ সলিমুল্লাহ একজন এমব্রয়ডারি কর্মী। মিনা বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 3 |
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সতর্ক করে বলেছেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় তুরস্কের সামরিক অভিযানে অবশ্যই আরব এ দেশটির ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করা যাবে না। তুরস্কের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হুলুসি আকরের সঙ্গে রবিবার এক টেলিফোন সংলাপে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, তুরস্ককে অবশ্যই্ এই গ্যারান্টি দিতে হবে যে, সিরিয়ার কোনো ভূমি দখলের ইচ্ছে তুরস্কের নেই। পাশাপাশি ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যে সিরিয়া ইস্যুতে যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছে এ অভিযানের কারণে তা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানিয়েছেন মেজর জেনারেল বাকেরি। ফোনালাপে তুর্কি সেনাপ্রধান জেনারেল হুলুসি বলেন, বৈধ প্রতিরক্ষা অধিকারের ভিত্তিতে তুরস্ক এ অভিযান চালাচ্ছে তবে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে। পাশাপাশি ইরান ও রাশিয়ার সাথে যেসব চুক্তি ও সমঝোতা রয়েছে সেগুলোর প্রতিও প্রতিশ্রিুবদ্ধ থাকবে তুরস্ক। বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৮/আরাফাত | 3 |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত এক সপ্তাহে বেশ কয়েকটি বসতঘর, দোকান, গাড়ি, মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত সোমবার এক রাতেই পুড়েছে তিনটি বসতঘর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি চক্র প্রথমে মোবাইলে চাঁদা দাবি করে হুমকি দেয়, পরে সেই চাঁদা না পেলে রাতে তাঁর বসতঘরে আগুন দেন। চাঁদার বিষয়ে নবীনগর থানায় এর আগে বেশ কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীনুর রশীদ ও সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মোশারফ হোসেনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল ভোররাতে নবীনগর সদরের পশু হাসপাতাল সড়ক-সংলগ্ন একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সঙ্গে আদালতসংলগ্ন শাহ সাহেব বাড়ি, সড়কে থাকা সাবেক সিভিল সার্জন সাদেক মিয়ার বহুতল ভবনের নিচতলায় এবং পূর্ব পাড়ায় নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেনের বাসায়ও কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যান। আগুনে ডা. সাদেক মিয়ার বহুতল ভবনের নিচতলায় রাখা ৩০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি পুড়ে যায়। অন্যদিকে এসি ল্যান্ড যে ভবনে থাকেন, সেই ভবনের নিচতলায় রাখা একটি মোটরসাইকেলও আগুনে পুড়ে যায়। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির বাসার নিচতলায় থাকা আরেকটি মোটরসাইকেল ও তিনটি সাইকেল পুড়ে যায়।বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির হোসেন বলেন, 'আমার বাসার ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসি ক্যামেরা) দেখেছি, মুখে মাস্ক পরা একজন আগুন লাগাচ্ছেন। বিষয়টি স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করেছি। থানায় অভিযোগ করব এখন।'ডা. সাদেক মিয়া বলেন, '৩০ লাখ টাকা মূল্যের আমার নতুন গাড়িটি পুড়ে গেছে আগুনে। এ ঘটনার পর প্রচণ্ড আতঙ্কে রয়েছি। থানায় লিখিতভাবে জানিয়ে এর প্রতিকার চাইব।'নবীনগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড মোশারফ হোসেন বলেন, 'আমার বাসার পাশেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় আমি ও আমার স্ত্রী বাসায় ছিলাম না। তবে আমার বৃদ্ধ বাবা-মা বাসার তৃতীয় তলায় ছিলেন। ঘটনার পর তাঁরা দুজনেই ভীষণ ভয় পেয়েছেন। আমি এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। শিগগিরই ওসিকে নিয়ে অভিযান চালিয়ে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।'নবীনগর থানার ওসি আমীনুর রশীদ জানান, এ ঘটনায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।এদিকে চাঁদাবাজির নতুন ধরন নিয়ে আতঙ্কে আছেন ব্যবসায়ীরা। থানায় জিডি করেও কোনো প্রতিকার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. মনির হোসেন, ব্যবসায়ী শেখ জামাল উদ্দিন, ব্যবসায়ী নারায়ণ চন্দ্র কর, ওয়ালী উল্লাসহ বেশ কয়েকটি দোকানে কয়েক মাস ধরে মোবাইল ফোনে কল করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তাঁরা বলছেন, চাঁদা না দিলে আগুন লাগিয়ে দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। | 6 |
ময়মনসিংহের ফুলপুরের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জনসহ মোট ৫৯৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে সংরক্ষিত সদস্য পদে ১২০ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন রয়েছেন।জানা যায়, চেয়ারম্যান পদে ছনধরা ইউনিয়নে চারজন, রামভদ্রপুরে পাঁচজন, ভাইকান্দিতে ছয়জন, সিংহেশ্বরে পাঁচজন, ফুলপুরে ছয়জন, পয়ারীতে সাতজন, রহিমগঞ্জে চারজন, রূপসীতে ছয়জন, বালিয়ায় ছয়জন এবং বওলায় সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আখতার খাতুন বলেন, উপজেলার ১০ ইউনিয়নের ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সব ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন কর্মকর্তা আরও বলেন, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারে ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি। | 6 |
করোনার প্রাদুর্ভাবের পর থেকে গত আড়াই মাসে সরকার যে ত্রাণসামগ্রী বরাদ্দ করেছে, পরিমাণের দিক থেকে তা কম নয়, কিন্তু বণ্টনের দিক থেকে তা কতটা সুষ্ঠু হয়েছে, সে সম্পর্কে মানুষের প্রশ্ন রয়েছে। বাংলাদেশে ত্রাণ বিতরণ কখনো যে সুষ্ঠু হয়েছে, তেমন প্রমাণ নেই। ত্রাণ বিতরণে দুর্নীতি হবেই এবং সত্যিকারের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের থেকে রাজনৈতিক ও সামাজিকভাবে সুবিধাভোগীরা তা বেশি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও বাংলা ১৩৫০ সনের দুর্ভিক্ষের সময় থেকে যে রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে গড়ে উঠেছে, তাতে ত্রাণ বিতরণ সুষ্ঠু হবে আশা করাই বোকামি। দরিদ্রে নিষ্পেষিত একটি বিশাল জনগোষ্ঠীকে ত্রাণনির্ভরতার ওপর বাঁচিয়ে রাখা বাংলাদেশের মতো একটি দেশের পক্ষে অত্যন্ত কঠিন। তাতে সরকারের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে। অর্থনীতির ওপর বিরূপ প্রভাব হবে দীর্ঘস্থায়ী। অতি বৃদ্ধ ও শারীরিকভাবে অসমর্থ ছাড়া সবাই যাতে কোনো না কোনো উৎপাদনশীল কাজ করতে পারে, সেই ব্যবস্থা করাই সরকারের প্রধান কর্তব্য হওয়া উচিত। কৃষিপ্রধান বাংলাদেশের শান্তি-সমৃদ্ধির পেছনে শত শত বছর যাবৎ গ্রামীণ অর্থনীতির ভূমিকাই সবচেয়ে বেশি। এ দেশের মানুষ চিরকাল সব রকম প্রাকৃতিক ও দৈব-দুর্বিপাকের মধ্যে বসবাস করতে অভ্যস্ত। তবে আজ থেকে ১০০ বছর আগের অবস্থা আর এখনকার অবস্থা এক নয়। তখন পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশে জনসংখ্যা ছিল দুই কোটির কিছু বেশি, এখন ঢাকা সিটি করপোরেশনেই জনসংখ্যা দুই কোটির বেশি। কোনো পরিসংখ্যান ছাড়াই বলা যায় যে সারা বাংলাদেশে অভাবী মানুষের সংখ্যা পাঁচ কোটির কম নয়। স্বাভাবিক অবস্থাতেই তিন কোটি মানুষের করার মতো তেমন কাজ নেই। তারা অন্যের অনুগ্রহে বেঁচে আছে। সেই অবস্থায় করোনা পরিস্থিতির কারণে যদি আরও চার-পাঁচ কোটি মানুষ উপার্জনহীন হয়ে পড়ে, যা হবে রাষ্ট্রের ওপর বিরাট বোঝা। সে বোঝা বহন করার সামর্থ্য সরকারের আছে, তেমনটি মনে করার কারণ নেই। গ্রামীণ কুটিরশিল্পকে বাঁচিয়ে রাখতে প্রণোদনা দেওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। খুবই বাস্তবসম্মত ও সময়োপযোগী উদ্যোগ। এর মধ্যেই তাঁতশিল্পসহ অনেক গ্রামীণ কুটিরশিল্প মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে। ১৬ কোটি মানুষের নিত্যব্যবহার্য শাড়ি, লুঙ্গি, গামছা বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে আমদানি করতে হয় না আমাদের তাঁতশিল্পের কারিগরদের জন্য। বর্তমানে ৯০ ভাগ কারিগরের হাতে কোনো কাজ নেই। ভাতের সঙ্গে কাপড়ের কথা আমরা বলে থাকি। কিন্তু ধান উৎপাদনে যত জোর দেওয়া হয়, তুলা উৎপাদনে তত উৎসাহ নেই। তুলা আমদানি করতে হয়। সে জন্য দরকার পুঁজির। গ্রামীণ দারিদ্র্য ও বেকারত্ব দূর করতে পল্লির পেশাজীবীদের দিকে দৃষ্টি দিতে হবে। ভূমিহীন কৃষিশ্রমিক, নদী শিকস্তি মানুষকে কাজের ব্যবস্থা করে দেওয়া সাময়িক ত্রাণ দেওয়ার চেয়ে বেশি জরুরি। দেশের কত জায়গায় কত শত রকমের কুটিরশিল্প নন ফরমাল অর্থনীতিতে অবদান রাখছে, তাতে কয়েক কোটি শ্রমিক কাজ করেন, তা মাননীয় অর্থমন্ত্রী অবগত কি না, জানি না। সিলেট অঞ্চলের শীতলপাটির ব্যবসায়ী ও শ্রমিক, দক্ষিণ বাংলায় যাঁরা ফুলের ঝাড়ু তৈরি করেন, তাঁদের খোঁজ অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা যাঁরা তৈরি করেন, তাঁরা সম্ভবত রাখেন না। জিডিপির প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ, বিনিদ্র রাতযাপন করে, বড় অঙ্কের বাজেট নিয়ে বগল বাজিয়ে অনাগত অস্বাভাবিক পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ আর মুক্তবাজার অর্থনীতির লোকদের সলাপরামর্শকে অগ্রাহ্য করা আমাদের মতো দেশের সরকারের পক্ষে কঠিন। তাদের মূল লক্ষ্য শোষণ ও মুনাফা। সরকারের পক্ষে শ্যাম এবং কুল দুটো রক্ষা করা অসম্ভব। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিলে শ্যামেরা অপ্রসন্ন হবে। আমাদের উন্নয়নে নানা রকম ঝামেলা তৈরি করবে। তার থেকে বাঁচার উপায় জনগণের ঐক্য ও সমর্থন। করোনা যে শুধু মানুষের জীবনের ওপর আঘাত হানছে তাই নয়, অনেক প্রচলিত ব্যবস্থাকে অকার্যকর প্রমাণ করেছে। করোনা নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তের রোজগার যেমন বন্ধ করেছে, তেমনি আমাদের দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশ সফর বন্ধ করেছে। এই যে তিন মাস যাবৎ তাঁরা বিদেশে যাচ্ছেন না, তাতে দেশ চমৎকার চলছে। করোনা প্রমাণ করল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝেমধ্যে দল বেঁধে বিদেশ ভ্রমণ না করলেও দেশ চলে। পুকুর খনন করা শেখাসহ বিভিন্ন ছুতোয় সদলবলে বিদেশ সফরে গত ২০ বছরে রাষ্ট্রের যে টাকা নষ্ট হয়েছে, সেই টাকা থাকলে এক বছর চার-পাঁচ কোটি মানুষকে বসিয়ে খাওয়ানো যেত। পৃথিবী থেকে এই ভাইরাস কবে বিদায় নেবে না নেবে, আদৌ নেবে কি না, তা তার মর্জির ওপর নির্ভর করে। তাতে কোনো সুপারপাওয়ার বা ডেপুটি সুপারপাওয়ারের হাত নেই। এ ব্যাপারে তাদের বিজ্ঞানীরাও নাচার। মানুষ শুধু প্রতিরোধ গড়ে তুলতে পারে, প্রতিষেধক আবিষ্কার করতে পারে। যদি অল্প সময়ের মধ্যে চলে যায় তো গেল, যদি করোনা মনে করে যে দুনিয়ায় আরও কিছুদিন থাকবে, তাহলে পরিস্থিতি জটিলতর আকার ধারণ করবে। করোনা এমন এক জীবাণু, যা বিদায় নিলে সব দেশ থেকেই নিতে হবে। যদি কোনো কোনো দেশে থেকে যায়, তা অন্যান্য দেশের জন্যও ঝুঁকি, যদি আমরা মনে করি কোনো রকমে বাংলাদেশ থেকে তো করোনা পালিয়েছে, অন্যেরা মরে মরুক, তা খুব ভুল চিন্তা। যেসব দেশের ব্যাংকে আমাদের ভাগ্যবানেরা টাকা পাচার করেছেন, যদি সেসব দেশে করোনা থেকে যায়, আমাদের ব্যবসায়ী ও কালোটাকার মালিকদের জন্য তা কোনো সুসংবাদ নয়। সুইজারল্যান্ডে আজ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৮৮০ জনের বেশি। পৃথিবীতে এখন যাঁরা মোড়লের ভূমিকা পালন করছেন, বুদ্ধিবৃত্তির দিক থেকে তাঁরা যেমন অসামান্য নন, উঁচু মানবিক গুণসম্পন্ন মানুষও নন নিম্ন মাঝারি বা তার চেয়েও নিচের স্তরের মানুষ। তাঁদের নেই কোনো মানবতাবাদী জীবনদর্শন ও নৈতিক মূল্যবোধ। মানবজাতির ভবিষ্যতের প্রতি তাঁদের কোনো অঙ্গীকার নেই। সুতরাং করোনার প্রকোপ প্রশমিত হলেও পৃথিবীর পুনর্গঠনে তাদের ভূমিকা থাকবে, তা আশা করা যায় না। শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, পশ্চিমে এখন নোয়াম চমস্কি ছাড়া সাহসী ও প্রভাবশালী চিন্তাবিদ নেই বললেই চলে। যাঁরা আছেন তাঁরা বইপত্র লেখেন, ওই পর্যন্তই, তার বাইরে তাঁদের কোনো ভূমিকা নেই। গত শতাব্দীতে বার্ট্রান্ড রাসেল, জাঁ-পল সার্ত্রে এবং তাঁদের সহযোগীরা ছিলেন। অতীতের মতো এবার আর পুঁজিবাদী ব্লক আর সমাজবাদী শিবির বলে কিছু থাকবে না যে তার একটিতে ভিড়ে যাওয়া যাবে। আমাদের ভাগ্য আমাদেরই গড়ে নিতে হবে। জাতির প্রাণশক্তি বাড়াতে হবে। হতাশাগ্রস্ত মানুষের যেমন রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়, নৈরাশ্যপীড়িত জাতির পক্ষেও একটি স্থায়িত্বশীল অর্থনীতি ও সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। সৈয়দ আবুল মকসুদ লেখক ও গবেষক | 8 |
শীতকালীন আবাসন মেলায় স্বল্প সুদে গৃহঋণ দিচ্ছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানভেদে ৯-১১ শতাংশ সুদে গৃহঋণ দেয়া হচ্ছে। রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে পাঁচ দিনব্যাপী শীতকালীন রিহ্যাব ফেয়ার-২০১৯। গত বুধবার শুরু হওয়া এ মেলা শেষ হয়েছে শনিবার রাত ৯টা পর্যন্ত। মেলায় আবাসন খাতে ঋণ সরবরাহকারী ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানগুলো গ্রাহক ও দর্শনার্থীদের গৃহঋণ সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছে। কোনো ব্যাংকের ঋণে সুদ কত, এর সঙ্গে অন্য কোনো সার্ভিস চার্জ রয়েছে কিনা, তা জানতে এসব স্টলে ভিড় করছেন দর্শনার্থীরা। মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার আবাসন মেলায় সর্বনিম্ন সাড়ে ৯ শতাংশ সুদে গৃহঋণ দিচ্ছে বেসরকারি ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড। সর্বোচ্চ সহজশর্তে ২ কোটি টাকা ঋণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। 'আমার বাড়ি' নামের প্রকল্পে হিডেন চার্জ ছাড়াই গৃহঋণ দিচ্ছে আইএফআইসি ব্যাংক। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৪ হাজার কোটি টাকা সহজশর্তে গৃহঋণ দিয়েছে বলে দাবি করছে। ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ৯ দশমিক ৯০ শতাংশ সুদে ঋণ দিচ্ছে সিটি ব্যাংক। তবে কনস্ট্রাকশনের ক্ষেত্রে সুদ হার ১০ শতাংশ। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি প্রসেসিং ফি ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। বেসরকারি ব্র্যাক ব্যাংক দিচ্ছে ১০ শতাংশ সুদহারে গৃহঋণ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গৃহঋণ সুদহার সাড়ে ১০ শতাংশ। মেলায় বিভিন্ন ঋণের তথ্য দিচ্ছে বেসরকারি প্রাইম ব্যাংক। প্রতিষ্ঠানটি সাড়ে ১০ শতাংশ সুদহারে গৃহঋণ দিচ্ছে। এছাড়া ব্যাংক এশিয়ার গৃহঋণে সুদহার ১১ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক দিচ্ছে ১১ শতাংশ সুদে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইডিএলসি সার্ভিস হোল্ডারদের জন্য প্রায় ১১ ও ব্যবসায়ীদের জন্য ১১ দশমিক ৪৯ শতাংশ সুদে গৃহঋণ দিচ্ছে। লংকা বাংলা ফাইন্যান্স ১১ দশমিক ৪৯, ন্যাশনাল হাউজিং ১১ এবং আইপিডিসি ১১ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। আর আইএফআইসির সুদহার ১০-১১ শতাংশ। মেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী জাহাঙ্গীর আলম। তিনি জানান, আমাদের মতো চাকরিজীবীদের বড় অঙ্কের টাকা দিয়ে বাড়ি কেনা সম্ভব নয়। তাই ব্যাংক ঋণ আমাদের ভরসা। তিনি বলেন, মেলায় একসঙ্গে অনেক প্রতিষ্ঠান রয়েছে। এখানে কোন প্রতিষ্ঠান কত টাকা সুদে ঋণ দিচ্ছে তা যাচাই-বাছাই করছি। পাশাপাশি তারা কী শর্ত দিচ্ছে তাও জানার চেষ্টা করছি। মেলায় আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ২৩০টি স্টল দিয়েছে। এসব স্টলে সরাসরি ফ্ল্যাট ও প্লট বুকিং দেয়ার সুযোগ রয়েছে। বুকিং দিলে নগদ অর্থ ছাড়ের পাশাপাশি মিলছে আকর্ষণীয় উপহার। কিস্তিতে ফ্ল্যাট-প্লট বুকিং দেয়ার সুযোগও রয়েছে। এর বাইরে মেলায় ৩০টি নির্মাণসামগ্রী উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বৈদ্যুতিক সামগ্রী, গৃহ সাজানোর সরঞ্জামাদি, টাইলস ও সিরামিক্স পণ্যও রয়েছে। আবাসন খাতে ঋণ সরবরাহকারী ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও অংশ নিয়েছে মেলায়। গৃহঋণের পরিমাণ ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিচ্ছে এসব প্রতিষ্ঠান। | 0 |
এডিস মশা নির্মূলে ১০ দিনের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৭মে) সকালে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। গত ১১ মে সকালে রাজধানীর উত্তরায় এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় অংশ নিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসি এলাকায় ১০ দিনের মশা ( ডেঙ্গু ও এডিস) নিধন কর্মসূচির ঘোষণা দেন। ১৭ থেকে ২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে। উদ্বোধন অনুষ্ঠানে মো. সেলিম রেজা বলেন, ' মেয়রের কঠোর নির্দেশনা রয়েছে যেকোনো ভবনে, নির্মাধীন বাড়িতে, সরকারি বেসরকারি বা আধাসরকারী যেকোনো প্রতিষ্ঠানে এমন কি সিটি কর্পোরেশনের কোনো অফিসে মশার লার্ভা পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না। লার্ভা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।' এসময় তিনি অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কয়েকটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ছয় লাখ টাকা জরিমানা করা হয়। অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকতা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান। এছাড়া অঞ্চল-১ এর আওতাধীন ১ নম্বর ওয়ার্ডের উত্তরা সেক্টর নং ৪, ৬, ৮ এবং ওয়ার্ড ১৭ এর নিকুঞ্জ-১,২ ও জামতলা, টানপাড়া এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন মোবাইল কোর্ট পরিচালনার করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লট, ড্রেন ঝোপঝাঁড়ে কিউলেক্স মশক বিরোধী অভিযান ও সমন্বিতভাবে এডিশ বিরোধী অভিযানে ৫টি স্থানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫টি মামলায় মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২টি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। অঞ্চল-৬ এর ৫১ নং ওয়ার্ডের উত্তরা সেক্টর-১১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন অভিযান করেন। অভিযান পরিচালনাকালে ২ টি স্থানে মালিকবিহীন পরিত্যক্ত টায়ারে ও ২ টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। লার্ভা প্রাপ্তি স্থানসমূহের লাভা ধ্বংস করে লার্ভা প্রাপ্ত ২ জন ভবন মালিককে ২টি মামলায় পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। | 6 |
কেবল খাবার পানি নয়, অন্য নানা কাজেই নদীর ওপর নির্ভর করতে হয় বিশ্বের কোটি কোটি মানুষকে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়ণ এই পানি সরবরাহের প্রাকৃতিক ব্যবস্থাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। বিশ্বের মোট পানির বেশিরভাগই রয়েছে সমুদ্রে। মোট পানির কেবল ১০০ ভাগের এক ভাগ নদী দিয়ে বয়ে যায়। কিন্তু এই নদীগুলো ছাড়া ভূপৃষ্ঠে মিষ্টি পানি অন্যসব উৎস, যেমন হ্রদ ও জলাভূমি শুকিয়ে যাবে। এরই মধ্যে এমন আলামত দেখা যেতে শুরু করেছে। কেবল মানবজাতি নয়, প্রাণিজগত ও উদ্ভিদজগতেও পড়ছে এর প্রভাব।
আফ্রিকার শাড হ্রদের ১৯৬৩, ১৯৭৩, ১৯৮৭ এবং ১৯৯৭ সালের তুলনা করলে দেখা যায়, মাত্র ৬০ বছরে হ্রদটির আকার ২৫ হাজার বর্গ কিলোমিটার থেকে কমে দুই হাজার বর্গ কিলোমিটারেরও নিচে নেমে এসেছে। দীর্ঘদিন ধরে এর জন্য বাঁধ ও সেচব্যবস্থাকে দায়ী করা হয়েছে। কিন্তু গবেষকরা জানতে পেরেছেন, এই অঞ্চলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নদী কোমাদুগুর পানিও ধীরে ধীরে তাপমাত্রার ওঠানামার কারণে কমে এসেছে। ইউরোপে ২০১৮ সালের গ্রীষ্মে তাপদাহ এমন পর্যায়ে পৌঁছায় যে, খরস্রোতা রাইন নদীর পানি শুকিয়ে খালের আকার ধারণ করে। তাপমাত্রা একসময় ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায়। ইউরোপের বিভিন্ন দেশ মালামাল পরিবহনে রাইন নদীর ওপর নির্ভর করে। কিন্তু একপর্যায়ে প্রশস্ত এ নদী এতটাই অগভীর হয়ে পড়ে যে, কেবল একটি লেন চলাচলের জন্য চালু রাখা সম্ভব হয়। পানীয় জলের নির্ভরযোগ্য উৎসগুলোও হুমকির মুখে। বিভিন্ন পর্বতমালায় জমে থাকা হিমবাহকে পানির আধার মনে করা হয়। শীতকালে প্রচুর পানি বরফ আকারে জমিয়ে রাখে হিমবাহগুলো। গ্রীষ্মকালে সে বরফ গলেই বিভিন্ন নদীতে পানি যায়। হিমবাহগুলো অন্তত ২০০ কোটি মানুষের পানি সরবরাহ করে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন হিমবাহে বরফ কমতে শুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ শতাব্দীর শেষের দিকে হিমালয়ের তিন ভাগের এক ভাগ বরফ একেবারে গলে যাবে। সিন্ধু অববাহিকার কৃষকেরা বিভিন্ন শস্য চাষের জন্য হিমালয়ের বরফ গলা পানির ওপর নির্ভর করেন। পুরো অঞ্চলটি সুপেয় পানি ছাড়াও সেচ, মাছ ও পরিবহনের জন্য অনেকাংশেই নির্ভর করে সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার ওপর। এই তিন অববাহিকা দক্ষিণ এশিয়ার অন্তত ১৩ কোটি কৃষক ও ৯০ কোটি বাসিন্দার পানির জোগান দেয়। অস্ট্রেলিয়ার দাবানলের মতো সম্প্রতি অনেক ভয়াবহ দাবানল দেখেছে বিশ্ব। জলবায়ু পরিবর্তনের আরেক দিক এটি। দাবানল নদীরও ক্ষতি করছে। অস্ট্রেলিয়ার দাবানলে গাছ পুড়ে ছাই পড়ছে মারে-ডার্লিং অববাহিকার নদীতে। এর ফলে নদীর পানি দূষিত হচ্ছে। এতে কেবল নদীর পানির ওপর নির্ভরশীল ২৬ লাখ মানুষ নয়, অনেক প্রজাতির প্রাণীও পড়েছে হুমকির মুখে। কেবল দাবানলের ছাই-ই যে নদীর ক্ষতি করে, এমনও না। মার্কিন যুক্তরাষ্ট্রে অতিবৃষ্টির ফলে নানা কারখানার বর্জ্য আরও দ্রুত নদী হয়ে সাগরে গিয়ে পড়ছে। এর ফলে নিউইয়র্ক উপকূলের মতো বিশাল এলাকাজুড়ে শ্যাওলা জন্মে সেখানকার জীববৈচিত্র্যে প্রভাব ফেলছে। কোনো কোনো স্থানে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ডেড জোনের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে বয়ে যাওয়া মিসিসিপি নদীতে নাইট্রোজেন দূষণ একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। অতিবৃষ্টির ফলে আরও বেশি বর্জ্য ও নাইট্রোজেন জমা হচ্ছে নদীর পানিতে। একই সঙ্গে বন্যা ও সংখ্যায় ক্রমশ বাড়তে থাকা হারিকেনও ফেলছে প্রভাব। সূত্র: ডয়চে ভেলে বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 5 |
রাজধানীর পল্টনে বহুতল জামান টাওয়ারে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (৩০ এপ্রিল) পৌনে ১১টার দিকে ভবনটির ১১ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারের ১২ তলায় ময়লার স্তুপে আগুন লাগে। তবে ভবনে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিকে, আগুন লাগার পর কালভার্ট সড়কটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন প্রত্যক্ষদর্শীরা। বেলা ১২টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। | 6 |
তরমুজখেতে ভেজাল টিএসপি সার প্রয়োগ করে শতাধিক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। তরমুজখেত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এ ভেজাল সার বিক্রিকারী বাজারটাকা বাঁধ এলাকার মো. ইলিয়াস আহম্মেদের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন কৃষকেরা। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের হাজারটাকা বাঁধ এলাকায়।জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের হাজারটাকা বাঁধ এলাকায় মো. ইলিয়াস আহম্মেদ সার বিক্রি করে আসছেন। বর্তমানে তরমুজ চাষের উপযুক্ত সময়। এই সময়ে টিএসটি সারের চাহিদা প্রচুর হয়। গত ৮ দিন ওই সার ১ হাজার ২৫০ টাকা বস্তা হিসেবে কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়নের তরমুজচাষিদের কাছে তিনি বিক্রি করছেন। কৃষকেরা ওই সার ক্রয় করে তরমুজখেতে প্রয়োগ করছেন। কৃষকেরা দেখতে পান সারের মধ্যে মাটি মেশানো। চাপ দিলেই সার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সারের মধ্যে থেকে ঝাঁজালো গন্ধ আসছে না এমন অভিযোগ কৃষকদের। এতে কৃষকদের সন্দেহ হয়। পরে কৃষকেরা ভেজাল সারের কথা বিক্রেতা মো. ইলিয়াসের কাছে বললে তিনি টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের চুপ থাকতে বলেন।চাউলা গ্রামের তরমুজচাষি মো. দুলাল হাওলাদার বলেন, 'ইলিয়াসের দোকান থেকে চার বস্তা টিএসটি সার কিনে খেতে ছিটিয়ে দিয়েছি। ওই সার চাপ দিলে ভেঙে যায়। সারের মধ্যে থেকে ঝাঁজালো গন্ধ আসছে না। পরে খোঁজ নিয়ে জানতে পেয়েছি ওই সার ভেজাল। পরে ইলিয়াসকে জানালে তিনি টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কাউকে বিষয়টি বলতে নিষেধ করেন।'একই গ্রামের জাহাঙ্গির মাতবর বলেন, '১ হাজার ২৫০ টাকা বস্তা হিসেবে ইলিয়াসের কাছ থেকে সার কিনে খেতে ছিটিয়েছি। ওই সার ভেজাল। এখন তরমুজখেত নিয়ে মহা চিন্তায় আছি।'সার বিক্রেতা মো. ইলিয়াস আহম্মেদ ভেজাল সার বিক্রির বিষয়ে বলেন, 'আগে পটুয়াখালী থেকে সার আনতাম। এখন ভেজাল সার দেওয়ার কথা জানতে পেরে আনা বন্ধ করে দিয়েছি।'আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, 'ঘটনা শুনেছি। ইলিয়াস আমাদের নির্ধারিত খুচরা ডিলার না। ইউএনও স্যারের সঙ্গে আলোচনা করে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'আমতলী উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আবদুল্লাহ বিন রশিদ বলেন, 'বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছে সরকার। আজ রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।প্রজ্ঞাপন সম্পর্কিত আরও পড়ুন:রানিং স্টাফদের বেতন-ভাতা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা রেলমন্ত্রীরশাহজালাল বিমানবন্দরের নতুন নির্বাহী পরিচালক কামরুল ইসলামরাবিপ্রবির নতুন উপাচার্য হলেন চবির আইন বিভাগের অধ্যাপকভোজ্যতেল আমদানিতে ১০% ভ্যাট মওকুফের প্রজ্ঞাপনভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার | 6 |
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ৩১৪ জন ইমাম, মোয়াজ্জেম কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্ররেণাদনা হিসেবে ৫ হাজার টাকা দেয়া হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন- চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সোহরাব হোসেন সহ চিতলমারী প্রেসক্লাব এর সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন। | 6 |
'সংশপ্তক' নাটকে হুরমতি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দেশজুড়ে হুরমতি বু' নামেই পরিচিত হয়ে উঠেছিলেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। মঞ্চ-টেলিভিশন ফেরদৌসী মজুমদারের অভিনয়ে মুখর হয়েছে নানা সময়ে। স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। 'ইচ্ছে নাটাই' শিরোনামের এই তথ্যচিত্র তৈরি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায়। নির্মাণ করছেন আবীর শ্রেষ্ঠ।এরই মধ্যে তথ্যচিত্রটির শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে ঢাকার সেন্ট্রাল রোডে ফেরদৌসী মজুমদারের বাড়ি 'মাতৃছায়া'সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ফুলার রোড ও শহীদ মিনারে। ফেরদৌসী মজুমদারের ছোটবেলার গল্প দিয়েই শুরু হবে তথ্যচিত্রটি। বিভিন্ন প্রসঙ্গে ফেরদৌসী মজুমদারকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তাঁর স্বামী নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মেয়ে ত্রপা মজুমদারসহ অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, নাট্যজন লিয়াকত আলী লাকী, কেরামত মওলা ও নির্মাতা নার্গিস আক্তার।নির্মাতা জানিয়েছেন, ফেরদৌসী মজুমদারের টেলিভিশন জীবন, মঞ্চ নাটক, শিক্ষকতা, পরিবার-কোনো কিছুই বাদ যাচ্ছে না এই প্রামাণ্যচিত্রে।ফেরদৌসী মজুমদারবলেন, 'আবীর শ্রেষ্ঠ অত্যন্ত পরিশ্রমী। খুব যত্ন নিয়ে কাজটি করছে। আমি ওর কাজে সন্তুষ্ট। আমার ওপর অনেক পড়াশোনা করে কাজটি করছে।' ফেরদৌসী মজুমদারের বাড়িতে প্রচুর গাছ রয়েছে। অবসরে সেসব গাছের সঙ্গে একা একা কথা বলেন তিনি। তথ্যচিত্রে রয়েছে সেই দৃশ্য। রয়েছে তাঁর প্রিয় বইয়ের ঘরটি। এই ঘরে কয়েক হাজার বই রয়েছে। সুযোগ পেলেই ওই ঘরে সময় কাটান, বই পড়েন। নির্মাতা সেই ঘরটিও এনেছেন তাঁর তথ্যচিত্রে।নানা কারণেই দীর্ঘদিন অভিনয়ে দেখা মেলেনি ফেরদৌসী মজুমদারকে। তিনি জানান, টিভি নাটকের চেয়ে মঞ্চ নাটকই বেশিটানে তাঁকে। ৫০ বছরেরও বেশি সময় অভিনয় করেছেন মঞ্চে। আগামী ১ অক্টোবর আবারও ফিরছেন থিয়েটারের আলোচিত নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নিয়ে।'মনে পড়ে', 'অভিনয়জীবন আমার', 'যা ইচ্ছা তাই' নামে ফেরদৌসী মজুমদারের লেখা তিনটি বইও প্রকাশিত হয়েছে। | 2 |
বেশ কিছুদিন ধরে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ কারণে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার থেকে ট্রাকে করে এই পণ্য কম দামে বিক্রি শুরু করেছে। প্রথম দিনেই ক্রেতারা ট্রাকের সামনে ব্যাপক ভিড় করেন। পেঁয়াজ বেশিরভাগ স্থানে দ্রুত শেষ হয়ে যায়। তাই বৃষ্টিতে ভিজেও অনেকে টিসিবির পেঁয়াজ কিনতে পারেননি। রাজধানীর ফার্মগেট খামারবাড়িতে টিসিবির ট্রাকে ৩০০ কেজি পেঁয়াজ নিয়ে সকাল ১০টায় আসেন বিক্রেতা মনির হোসেন। তিনি বলেন, বাজারে বেশি দাম থাকায় ক্রেতাদের চাহিদা অনেক বেশি। অন্য সময় পেঁয়াজ বিক্রির শুরুর দিন সব পেঁয়াজ বিক্রি হয় না। প্রথম দিন দুপুর ১টার মধ্যেই সব পেঁয়াজ বিক্রি শেষ হয়ে গেছে। তখনও দেখা যায়, ট্রাকের সমানে পেঁয়াজ ক্রেতাদের অনেক ভিড়। অনেকে বৃষ্টি উপেক্ষা করে লাইনে ছিলেন; কিন্তু পেঁয়াজ পাননি। শুধু ফার্মগেট নয়, রাজধানীর আরও অনেক এলাকায় পেঁয়াজ পাননি ক্রেতারা। টিসিবি জানায়, প্রতিটি ট্রাকের জন্য দৈনিক ২০০ থেকে ৪০০ কেজি পেঁয়াজ বরাদ্দ দেওয়া হচ্ছে। করোনা ও বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ১৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন ভ্রাম্যমাণ ট্রাকে ২৭৫টি ট্রাকে পেঁয়াজসহ অন্যান্য পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৪০টি, চট্টগ্রামে ১০টি, রংপুরে পাঁচটি, ময়মনসিংহে পাঁচটি; রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, বগুড়া ও কুমিল্লায় পাঁচটি করে এবং ঝিনাইদহ ও মাদারীপুরে তিনটি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি হবে। অন্যান্য জেলায় দুটি করে ভ্রাম্যমাণ ট্রাক থাকছে। এ ছাড়া টিসিবির আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলাগুলোর জন্য পাঁচটি অতিরিক্ত এবং বন্যাকবলিত জেলা ও উপজেলায় (ময়মনসিংহ, রংপুর, বগুড়া ও মাদারীপুর) অতিরিক্ত ১৩টি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। ৩০ টাকা কেজি দরে প্রত্যেক ক্রেতা দুই কেজি পেঁয়াজ কিনতে পারছেন। এখন বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে ৫৫ ও দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে রোববার পাইকারি আড়ত কারওয়ান বাজরে আগের দিনের তুলনায় দেশি পেঁয়াজ দুই টাকা কমে ৫২ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হয়। চট্টগ্রাম ব্যুরো জানায়, বন্দরনগরী চট্টগ্রামের ১০টি পয়েন্টে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। ৩০ টাকা কেজি পেঁয়াজ কিনতে প্রতিটি পয়েন্টে নানা বয়সী ক্রেতার দীর্ঘ লাইন দেখা গেছে। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, প্রথম দিনে বিক্রির উদ্দেশ্যে নগরে ১০টি ট্রাকে ২০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ভোক্তা পর্যায়ে ৬০০ কেজি চিনি, ৫০০ কেজি মসুর ডাল ও ৭০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিকেজি চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা ও তেল ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা ৩০ টাকা দরে দুই কেজি করে পেঁয়াজ কেনার সুযোগ পাচ্ছেন। এদিকে টিসিবির গাড়ির সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রতিজনকে আরও বেশি কেজি পেঁয়াজ কেনার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। বেনাপোল প্রতিনিধি জানান, বেনাপোল দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও দেশের বাজার ঊর্ধ্বমুখী। ভারত থেকে প্রতিদিন পেঁয়াজ আমদানি হলেও মূল্য বাড়ছে। ৩০ টাকার পেঁয়াজ এখন বাজারে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে রোববার পর্যন্ত ভারত থেকে মোট ৬৫০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ভারত থেকে প্রতিদিন গড়ে ৫০ টন পেঁয়াজ আমদানি হয়। প্রতি টন পেঁয়াজ আমদানি হচ্ছে ৩০০ ডলারে। রোববার স্থানীয় আড়তে পেঁয়াজ বিক্রি হয় ৪২ টাকায় এবং খুচরা বাজারে ৪৬ থেকে ৪৭ টাকা। শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাচমা শারমিন মিথি বলেন, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ভারত থেকেও পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। তারপরও বাজারে মূল্য বেশি। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক আছে। প্রতিদিন আট থেকে ৯ গাড়ি পেঁয়াজ আসছে। হিলি (দিনাজপুর) সংবাদদাতা বলেন, পেঁয়াজের দাম আরও বাড়িয়ে দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন পেঁয়াজ আমদানিকারকরা। সরকারিভাবে মূল্য বাড়ানো না হলেও ভারতীয় ব্যবসায়ীরা বন্যায় পেঁয়াজের সংকটের অজুহাত তুলে মূল্য বাড়িয়ে দিয়েছেন। বন্দরের আমদানিকারক মোবারক হোসেন জানান, গত বুধবার পর্যন্ত ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ১৫০ থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হয়। তখন সেই পেঁয়াজ বন্দরের মোকামে পাইকারি বিক্রি হয় ৩৫ থেকে ৩৬ টাকায়। কিন্তু গত বৃহস্পতিবার থেকে ভারতীয় ব্যবসায়ীরা মূল্য বাড়িয়ে ৩০০ থেকে ৪২০ ডলারে বিক্রি করছেন। বর্তমানে বন্দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ টাকায়। পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্কহার প্রত্যাহারের দাবি জানান তিনি। ভারতের হিলি স্থলবন্দরের রপ্তানিকারক সনু মজুমদার জানান, ভারতে বন্যায় পেঁয়াজের ফলনে ক্ষতি হয়েছে। | 6 |
বিএনপিকে শুধু টেলিভিশনে দেখা যায়, জনগণের সঙ্গে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে চট্টগ্রামে রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার মিলনায়তনে এ মন্তব্য করেন হাছান মাহমুদ। লকডাউনে কর্মহীন-দুস্থ পরিবারকে খাদ্য বিতরণ করছিলেন তিনি। মন্ত্রী বলেন, 'তারা (বিএনপি) টেলিভিশনের পর্দায় প্রতিদিন সরকারের বিরুদ্ধে সমালোচনা করে। টেলিভিশনের পর্দাতেই শুধু তাদের দেখা যায়। জনগণের সঙ্গে তাদের দেখা যায় না। তাদের সমগ্র বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন।' করোনার প্রথম ঢেউয়ে সরকারের পক্ষ থেকে সাত কোটির বেশি মানুষকে ত্রাণ দেওয়া হয়েছিল বলে জানান তথ্যমন্ত্রী। তা ছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখ মানুষকে ত্রাণসহায়তা দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় ঢেউয়ের পর কোটি কোটি মানুষের কাছেও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন হাছান মাহমুদ। তিনি বলেন, এ জন্য বিশেষ টেলিফোন নম্বর চালু করা হয়েছে। যারা চাইতে পারে না, বলতে পারে না, সেই টেলিফোনে ফোন করলে তাদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। গত বছর করোনাভাইরাসে কর্মহীন, উপার্জনহীন মানুষকে তাঁদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এন এন কে ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছিল বলে জানান মন্ত্রী। এ বছর আবার লকডাউনের প্রেক্ষাপটে ১০ হাজার মানুষকে ত্রাণসহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, এন এন কে ফাউন্ডেশনের (মন্ত্রীর পারিবারিক সংগঠন) কর্মকর্তা আবদুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ। | 9 |
লালমনিরহাটের কালীগঞ্জে এক বস্তা ফেনসিডিলসহ হুমায়ুন কবির নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর সঙ্গে থাকা বস্তা থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মার্কেট থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।আটককৃত হুমায়ুন কবির জেলার হাতীবান্ধা হাইওয়ে থানার পুলিশ সদস্য। প্রায় তিন মাস আগে হাতীবান্ধা হাইওয়ে থানায় যোগদান করেন তিনি।জানা যায়, পুলিশ সদস্য হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে পুলিশি চাকরি করার পাশাপাশি মাদক পাচারের কাজ করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় হুমায়ুন কবিরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর তাঁর গাড়িতে থাকা বস্তা তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এ বিষয়ে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার বলেন, 'ভারত থেকে বিভিন্ন নিষিদ্ধ মাদক মহিপুর সেতু হয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। পরে মোটরসাইকেলে থাকা বস্তা তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি পুলিশ সদস্য বলে জানতে পেয়েছি। এ ছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, 'হুমায়ুন কবির ছুটি নিয়ে এখান থেকে চলে গেছে। এরপর শুনি সে মাদক নিয়ে আটক হয়েছে।'এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, 'বিষয়টি শুনেছি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এখন পর্যন্ত আটকের বিষয়ে অবগত করা হয়নি।' | 6 |
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের দাবানলে তিনজন নিহত হয়েছে, এদিকে প্রায় এক হাজারের কাছাকাছি ঘর পুড়ে যাওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। তবে স্থানীয় কর্মকর্তারা দাবানলে মৃত ও নিখোঁজ বাসিন্দাদের বিষয়ে এখনও প্রাথমিক প্রতিবেদন তৈরি করেননি। খবর রয়টার্সের। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) কলোরাডো অঞ্চলে ঐতিহাসিক খরার পর দাবানল দেখা দেয়। কলোরাডোর রাজধানী ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টি ও লুইভিল শহরে ঘণ্টায় ১০৫ মাইল গতিবেগে বাতাস বয়ে যাওয়ার কারণে দাবানল খুব দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্মকর্তারা আগুনে আরও হতাহতের আশঙ্কা করছেন। লুইভিলে শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। বৃহস্পতিবার সেখানকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়। গভর্নর জ্যারেড পোলিস ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। | 3 |
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধী ও আইনজীবীদের একটি বিশেষজ্ঞ দল। গত ৯ ফেব্রুয়ারি মানবাধিকার সংস্থা গুয়ের্নিকা থার্টি সেভেন সেন্টারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও রাজস্ব দপ্তরে আবেদনপত্রটি দাখিল করা হয়। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়্যারে এ সংক্রান্ত একটি নিবন্ধ লিখেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান।নিবন্ধে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ভারতের উত্তর প্রদেশের পুলিশ বাহিনী অনেক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব হত্যাকাণ্ডে ভূমিকা রাখার জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এ ছাড়া সদ্য অবসরে যাওয়া উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক ওম প্রকাশ এবং কানপুর জেলার পুলিশ সুপারিনটেন্ড সঞ্জীব তেয়াগীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করতে সুপারিশ করা হয়েছে ওই আবেদনপত্রে।আন্তর্জাতিক আইনজীবী টবি ক্যাডম্যান দ্য ওয়্যারকে বলেছেন, 'আমরা বিশ্বাস করি যে এই তিন ব্যক্তির নির্দেশেই পুলিশ এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ পুলিশ বাহিনী তাদেরই নিয়ন্ত্রণে ছিল এবং তাঁরা হুকুমদাতার আসনে ছিলেন।'এই আইনজীবী এবং গুয়ের্নিকা থার্টি সেভেন সেন্টারের সহযোগী কাউন্সেল টবি ক্যাডম্যান আরও বলেন, আবেদনপত্রে এমন কিছু বিশ্বাসযোগ্য সূত্র উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে এটা স্পষ্ট যে ২০১৭ সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর তথাকথিত 'এনকাউন্টারে' পুলিশ অন্তত ১৪৬টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে।যোগী আদিত্যনাথ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদেও আছেন। এখন উত্তর প্রদেশে বিধানসভার নির্বাচন চলছে। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করা হলো।যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট যখন কারও বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তখন ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তি অবরুদ্ধ করে দেয় মার্কিন সরকার। একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তির আর্থিক লেনদেনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কখনো কখনো আরোপ করা হয় ভ্রমণ নিষেধাজ্ঞা।এর আগে ২০১৯ সালে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ২০১৭ সালের মার্চ থেকে ঘটে যাওয়া প্রায় ৫৯টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে উদ্বেগ জানিয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছিল।যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা গুয়ের্নিকা থার্টি সেভেন সেন্টার আন্তর্জাতিক অপরাধী ও মানবাধিকার আইনজীবীদের একটি সংগঠন। এই সংগঠনটি সম্প্রতি বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়েও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের কাছে আবেদনপত্র জমা দিয়েছে। | 3 |
চোরে না শুনে ধর্মের কাহিনি। শিবিরে রোহিঙ্গাদের নিয়ে অপরাধ প্রবণতা রোধে সভা করার চার ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হন নজিমদ্দিন (২০) নামের রোহিঙ্গা যুবক। ১২ ঘণ্টার পরে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে এপিবিএন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ রোহিঙ্গাকে আটক করা হয়। এ ঘটনায় ওই প্রবাদটি প্রমাণিত হয়।৩০ আগস্ট ভোররাত ৩টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান শিবিরে অভিযান চালিয়ে পাহাড়ি ছড়ারপার থেকে ওই রোহিঙ্গা যুবককে উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। উদ্ধার হওয়া যুবক ২৬ নম্বর শিবিরের আবুল কালামের ছেলে। অপরাধ প্রবণতা প্রতিরোধসভা করার ১২ ঘন্টর মধ্যে অপহরণ, ইয়াবা পাচার ও চুরির ঘটনা ঘটে। ওই সভায় অভিযানকারী কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ মাঝি, সাব-মাঝি ও ব্লক মাঝিগণ উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, ডাকাত, অপহরণকারী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হলেও কর্ণপাত করেনি রোহিঙ্গাদের একটি অংশ।১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গত রোববার দুপুরে ওই শিবিরের বি ব্লকে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে বিট পুলিশিংয়ের কার্যক্রমের অংশ বিশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, অস্ত্র, অপহরণ ও অন্যান্য অপরাধ প্রবণতা রোধকল্পে সভা করা হয়। এ সভা শেষ হওয়ার ৪ ঘণ্টার মধ্যে রোহিঙ্গা তোহা গ্রুপের ৮ / ৯ জন সন্ত্রাসীর হাতে অপহরণের শিকার হন ওই যুবক। দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে ভোরে ছড়ারপাড় হতে অপহৃতকে উদ্ধার করা হয়। পালানোর চেষ্টা কালে অপহরণকারী একই শিবিরে ওই সন্ত্রাসী দলের আবুল কাশেম (৩২), নুর কামাল (২৫) ও মোহাম্মদ কাউসার হাফেজ ইউনুসকে (৩১) আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন শিবিরে মাদক ব্যবসাসহ ক্যাম্প এলাকার আইন শৃঙ্খলা পরিপন্থী অনেক অপকর্মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ রয়েছে। বিভিন্ন অভিযোগে তাঁদের বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।এ ছাড়া একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরের বসত ঘর তল্লাশি চালিয়ে ৩০০ ইয়াবাসহ দিল মোহাম্মদের ছেলে জমিল প্রকাশ সফি আলমকে (৪৩) আটক করা হয়। | 6 |
গতকাল বুধবার 'এমটিভি এলএসএস এনভায়রনমেন্ট ডে ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২২'-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনা।অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম শাহীন ইসলাম, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব বিতার্কিক, সব আয়োজক ও লাল সবুজ সোসাইটির একঝাঁক সদস্য।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে বিতার্কিক হাসান মাহমুদ (১০) বলেন, স্কুলের বাচ্চাদের মধ্যে জলবায়ু আন্দোলনের কণ্ঠস্বর জাগিয়ে তুলতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম শাহীন ইসলাম বলেন, 'জলবায়ু সচেতনতা তৈরিতে লাল-সবুজ সোসাইটির এই আয়োজনের জন্য তাঁদের সাধুবাদ জানাই। তাঁদের এই আয়োজন সফল হোক, সেই কামনা করি।'সাবেক প্রধান তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান বলেন, 'তরুণ এই স্বেচ্ছাসেবী সংগঠনের চিন্তাভাবনা ও কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করে। আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। তারা ভবিষ্যতে এমন আরও বড় কাজ করবে সেই দোয়া করি।'কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, 'আজকের এই আয়োজনের অংশ হতে পেরে সত্যিই নিজেকে লাভবান মনে করছি। এই খুদে বিতার্কিক ও তরুণ সংগঠকদের কাছ থেকে জলবায়ু পরিবর্তনের যে জোরালো বার্তা আমরা পাচ্ছি, এই বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।'প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনা বলেন, 'এমন আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।'অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাল-সবুজ সোসাইটির সাধারণ সম্পাদক সুলতানা মেহজাবিন টুসি।স্কুলগামী বিতার্কিকদের জলবায়ু আন্দোলনে কণ্ঠস্বর জোরালো করতেই শিশুদের কথাগুলো সারা দেশ ও বিশ্বের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন বলে জানান প্রতিযোগিতার আহ্বায়ক আমানুল্লাহ পরাগ।উল্লেখ্য, পরিবেশ ও জলবায়ুকেন্দ্রিক এই প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ম্যাগাজিন পার্টনার হিসেবে কিশোর আলো, টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে দীপ্ত টিভি, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক আজকের পত্রিকা ও বিতর্কের জাজমেন্ট পার্টনার হিসেবে বাংলাদেশ ডিবেট ফেডারেশন থাকছে।সারা দেশের আনাচে-কানাচে থেকে অংশগ্রহণ করা ৫০টিরও বেশি দলকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী হবে বিশ্ব পরিবেশ দিবসে আগামী ৫ জুন। | 1 |
দৈনিক প্রথম আলো যখন প্রতিষ্ঠার ২২ বছর পূর্ণ করছে, তখন বাংলাদেশসহ বিশ্বজুড়ে চলছে কোভিড-১৯ নামের এক দীর্ঘস্থায়ী মহামারি। এর অভিঘাতে অর্থনীতি পর্যুদস্ত, জীবন-জীবিকা সংকটাপন্ন। সংকটের ২২ পেরিয়ে বাইরে নয় সংবাদমাধ্যমও। তবু এই দীর্ঘস্থায়ী সংকটের মধ্যেও প্রথম আলো সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে জনগণের তথ্যপিপাসা মেটানোর চেষ্টা করে চলেছে। পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, পরিবেশক, হকারসহ সবাই আমাদের পাশে রয়েছেন। ২২ বছর পূর্তির এই মুহূর্তে আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সংবাদমাধ্যমের অবিচ্ছেদ্য ভূমিকার কথা মনে রেখেই প্রথম আলো ২২ বছর ধরে সুসাংবাদিকতা অনুশীলনের চেষ্টা করে চলেছে। কখনো কখনো ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু অবিলম্বে সেসব দ্রুত শুধরে নেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, সে কারণেই প্রথম আলো বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ও আস্থাভাজন সংবাদমাধ্যমের মর্যাদা অর্জন করেছে; দেশের সীমা ছাড়িয়ে পৃথিবীর দুই শতাধিক দেশে কোটি পাঠকের ভালোবাসা ও সমর্থন পেয়েছে। কিন্তু এই দীর্ঘ পথ নিষ্কণ্টক ছিল না। ১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রতিষ্ঠালগ্নে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার সামনে যেসব চ্যালেঞ্জ ছিল, আজও সেগুলো রয়ে গেছে। বরং কিছু বাড়তি চ্যালেঞ্জও যুক্ত হয়েছে, যেগুলোর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন নামের একটি কালাকানুন বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু প্রথম আলো সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সৎ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিতে অটল রয়েছে, সব সময় থাকবে। গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক সাম্য ও ন্যায়বিচার এবং অসাম্প্রদায়িকতার নীতিতে, মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে প্রথম আলো এগিয়ে চলবে। প্রথম আলো সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে অবহিত করার পাশাপাশি ব্যক্তি ও গোষ্ঠী পর্যায়ে সব ভালো উদ্যোগ ও কর্মতৎপরতার খবরও পাঠকের সামনে তুলে ধরে। প্রশাসন ও সরকারের ভালো উদ্যোগের প্রতি সমর্থন জানায়, মন্দ কাজের সমালোচনা করে। সৃজনশীল, উদ্যোগী মানুষদের আরও এগিয়ে নিতেও উৎসাহ জোগায়। আমরা একটি সহিষ্ণু, যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক সমাজ গড়ার পক্ষে আমাদের প্রয়াস অব্যাহত রেখেছি। প্রথম আলো শুরু থেকে দলনিরপেক্ষ অবস্থান নিয়েছে বলেই সর্বমহলের পাঠকের সমর্থন ও সহযোগিতা পেয়েছে। বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। শিক্ষার হার বেড়েছে; স্বাস্থ্য খাতের উন্নতির ফলে গড় আয়ু বেড়েছে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। বাংলাদেশের এই অগ্রযাত্রায় প্রথম আলো সহযোগীর ভূমিকা পালন করে চলেছে। কোভিড-১৯ মহামারি জাতীয় অর্থনীতিতে যে গভীর ক্ষত সৃষ্টি করেছে, তা কাটিয়ে ওঠার ক্ষেত্রেও সংবাদমাধ্যম হিসেবে প্রথম আলো নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য গণতন্ত্র এবং আইনের শাসনের বিকল্প নেই। এই ক্ষেত্রে স্বাধীন সাংবাদিকতার ভূমিকা অনস্বীকার্য, যা দুর্ভাগ্যজনকভাবে সংকুচিত হয়ে পড়েছে। উপরন্তু প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বের মতো বাংলাদেশের সংবাদমাধ্যমশিল্পও কঠিন অর্থনৈতিক সমস্যার মুখোমুখি। তবে আমরা বিশ্বাস করি, নতুন প্রযুক্তি সাংবাদিকতার জন্য নতুন সম্ভাবনাও নিয়ে এসেছে। সেই সব সম্ভাবনা কাজে লাগিয়ে সুসাংবাদিকতাকে আরও বিকশিত করার প্রয়াসে এখন পাঠকের সমর্থন-সহযোগিতা আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা, সেই প্রথম দিনের মতোই, বাংলাদেশে সুসাংবাদিকতা বিকাশের অঙ্গীকার পালনে সচেষ্ট রয়েছি। আমরা চাই, বাংলাদেশ একটি গর্বিত জাতি হিসেবে বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াক। আমরা দেশকে সেই লক্ষ্যে এগিয়ে নিতে গোটা জাতির সম্মিলিত উদ্যোগের সঙ্গে আছি। | 8 |
করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৩ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯.৮২ শতাংশ। শনিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৫০ টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন শুক্রবার এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়। যা ১১ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। একই সময়ে নতুন করে ৩ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত রোগীর হার ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। এর আগে করোনায় দেশে গত বৃহস্পতিবার ৮৮, বুধবার ৭৯, মঙ্গলবার ৮৬ ও সোমবার ৯৪ জনের মৃত্যু হয়। | 4 |
শ্রীলঙ্কার হাম্বানতোতা বন্দরে চীন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করতে পারে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে। কৌশলগত এই বন্দরটি চীন ৯৯ বছরের জন্য শ্রীলঙ্কার কাছ থেকে ইজারা নিয়েছে। চীনের কাছ থেকে নেয়া ১.৪ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে না পেরে ইজারা দিতে বাধ্য হয় শ্রীলঙ্কা। বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র রুটে অবস্থিত। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীনে এশিয়া, আফ্রিকা ও ইউরোপজুড়ে যে অসংখ্য অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, হাম্বানতোতা বন্দর এর অন্যতম। তবে যুক্তরাষ্ট্র ও ভারতসহ এর মিত্ররা এই উদ্যোগে উদ্বিগ্ন। গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, হাম্বানতোতা বন্দর অল্প সময়ের মধ্যেই চীনের ক্রমবর্ধমান গভীর মহাসাগরীয় নৌবাহিনীর জন্য অগ্রসর সামরিক ঘাঁটি পরিণত হবে। কিন্তু শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্গের অফিস জানিয়েছে, হাম্বানতোতায় কোনো বিদেশী সামরিক উপস্থিতি থাকবে না। এতে আরো বলা হয়, বিষয়টি মার্কিন পররাষ্ট্র দফতরকে জানানো হয়েছে। ব্রিটেনে অবস্থানরত বিক্রমাসিঙ্গের উদ্ধৃতি দিয়ে সোমবার তার অফিস থেকে জানানো হয়, বন্দরটির নিরাপত্তা গ্রহণের জন্য আমাদের নৌবাহিনীর সাউদার্ন কমান্ডকে হাম্বানতোতায় সরিয়ে নেয়া হয়েছে। বিক্রমাসিঙ্গে বলেন, শ্রীলঙ্কা একটি বাণিজ্যিক চুক্তি করেছে। এতে হাম্বানতোতা বিমানবন্দরের ব্যবস্থাপনা ভারতের হাতে তুলে দেয়া হবে। এই প্রকল্পটিও চীনা বিনিয়োগে করা হয়েছিল। তবে তা ব্যাপক লোকসানে রয়েছে। শ্রীলঙ্কায় ক্রমবর্ধমান চীনা আগ্রহে উদ্বেগ প্রকাশ করছে আঞ্চলিক পরাশক্তি ভারত। গত আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে সে শ্রীলঙ্কার নৌশক্তি বাড়ানোর জন্য ৩৯ মিলিয়ন ডলার মঞ্জুরি দেবে। একইসাথে শ্রীলঙ্কার অর্থনীতিতে সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ : সংরক্ষণবাদ প্রতিরোধে ভারতের প্রতি যৌথ লড়াইয়ের আহ্বান চীনের চীন ও ভারতের উচিত সংরক্ষণবাদের বিরুদ্ধে লড়াই করা। কারণ উদীয়মান অর্থনীতি হিসেবে এই দুই অর্থনীতির স্বার্থ রয়েছে স্থিতিশীল বৈশ্বিক পরিবেশের এবং আরো ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থার। নয়া দিল্লিতে চীনা দূতাবাস বুধবার এ মন্তব্য করেছে। বর্তমান পরিস্থিতিতে চীন ও ভারতের প্রয়োজন বাণিজ্য সংরক্ষণবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা জোরদার করা। দুটি বৃহত্তম উন্নয়নশীল দেশ ও প্রধান উদীয়মান বাজার হিসেবে চীন ও ভারত উভয়েই সংস্কার ব্যাপক করা ও অর্থনীতি উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ কারণে উভয়েরই প্রয়োজন বৈশ্বিক পরিবেশের। 'জাতীয় নিরাপত্তা' ও 'সুষ্ঠু বাণিজ্যের' নামে একতরফা বাণিজ্য সংরক্ষণ কেবল চীনেরই অর্থনৈতিক উন্নয়নে প্রভাব ফেলবে না, সেইসাথে ভারতের বৈশ্বিক পরিবেশেরও প্রভাব ফেলবে। এটি ভারতের অর্থনৈতিক বিকাশে বাধার সৃষ্টি করবে। দূতাবাসের মুখপাত্র জি রং এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, দুই দেশ একতরফাবাদ ও ভীতির শিকার হচ্ছে। ন্যায়সঙ্গত ও যৌক্তিক আন্তর্জাতিকব্যবস্থায় চীন ও ভারত উভয় দেশের স্বার্থ রয়েছে। বিবৃতিতে বলা হয়, চীনা প্রেসিডেনটট শি জিনপিং ও ভারতীয় প্রধানমন্ত্রী একাধিকবার বহুপক্ষীয় বাণিজ্যিকব্যবস্থা ও অবাধ বাণিজ্যের কথা বলেছে। বিবৃতিতে বলা হয়, বেইজিং ও নয়া দিল্লি সংরক্ষণবাদের বিরুদ্ধে সুস্পষ্ট বার্তায় যোগ দিয়েছে। বাণিজ্য নিয়ে মতানৈক্যের ফলে গত কয়েক মাসে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক বেশ তিক্ত হয়েছে। গত সেপ্টেম্বরে নতুন করে চীনা পণ্যের ওপর করারোপ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, বাণিজ্য ঘাটতি হ্রাস করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভারতও মার্কিন অবরোধের মুখে রয়েছে। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও ইরান থেকে তেল আমদানি নিয়ে জটিলতায় রয়েছে ভারত। | 3 |
নানা রঙের মানুষের দেখা পেয়েছি রূপপুরে। যে গ্রিনসিটির বড় বড় ভবন নিয়ে ছিল আমাদের কৌতূহল, সেখানেও একদিন দিব্যি ঢুকে পড়া গেল। আগে থেকেই একটি ফ্ল্যাটের কয়েকজন এবং পাশের ফ্ল্যাটের এক তরুণী সেখানে অপেক্ষা করছিলেন আমাদের জন্য। লিফটে চড়ে সেই ফ্ল্যাটে ঢোকার পর আমাদের বরণ করে নেওয়া হলো চকলেট দিয়ে। 'মস্কো' লেখা লাল চকলেটের বাক্সটা বুঝিয়ে দিল আমরা এখন রুশ আতিথেয়তার স্বাদ পাচ্ছি। এরপর বলা হলো, চায়ের পানি ফুটছে। চায়ের নাম 'ইভান'। জারের আমলে এই চা খুব জনপ্রিয় ছিল। বিপ্লবের পর এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এখন আবার পাওয়া যাচ্ছে। চা খেতে হবে মধু দিয়ে। এই মধুও এসেছে রাশিয়া থেকে। রুটিতে ক্যাভিয়ের। এ যেন রাশিয়ার কোনো শহরে বসে আছি আমরা।আলেক্সান্দর, ভাসিলি, আলেক্সেই, মাক্সিম আর ভিক্তোরিয়া। এঁরা সবাই এসেছেন রোস্তভ নামের শহর থেকে। রাশিয়ার দক্ষিণের শহর রোস্তভ। বলা হয় 'রোস্তভ না দানু' অর্থাৎ 'ডন নদীর তীরে রোস্তভ'। আমাদের মনে পড়ে যায়, মিখাইল শোলোখভের 'তিখি দোন' বা 'প্রশান্ত ডন' উপন্যাসের কথা। এই রোস্তভ নিয়েই তিনি লিখেছিলেন তাঁর অমর উপন্যাসটি।সবচেয়ে বেশি কথা বলছিলেন ভাসিলি। তবে মাক্সিমও খুলে দিয়েছিলেন কথার ঝাঁপি। আলেক্সেই আর ভিক্তোরিয়া কথা বলেছেন কম, তবে যা বলেছেন, তা-ও খুবই তাৎপর্যপূর্ণ। প্রায় ঘণ্টা দেড়েকের আড্ডায় কত বিষয়েই-না কথা হলো!মাক্সিম বলছিলেন বাংলাদেশের আবহাওয়া নিয়ে। সেপ্টেম্বরের মাঝামাঝি যখন এ দেশে এসেছিলেন, তখন রীতিমতো ঘামছিলেন। আর্দ্রতা বেশি। কথা টেনে নিয়ে ভাসিলি বলেন, 'ঘেমেছি বললে ভুল হবে। গরমে ঘেমে-নেয়ে উঠেছি।'মাক্সিম আবার বলেন, 'প্রথম যখন এসেছি, তখন এই এলাকার বাঙালিরা আমাদের দিকে তাকাত অবাক চোখে। বুঝিনি প্রথমে। পরে বুঝেছি, আমরা শ্বেতাঙ্গ বলে। পরে সব ঠিক হয়ে যায়। বাসে যখন প্রথম ঢাকা থেকে এসেছি, তখন দেখেছি পথেঘাটে অনেক মানুষ। অবাক হয়েছি, কী করে এত মানুষ এখানে বাস করে। পায়ে পা লেগে তো হোঁচট খাওয়ার কথা। কিন্তু সে রকম কিছু তো হচ্ছে না। এরপর আপনাদের দেশটা ভালোবাসা শুরু করলাম। একেবারে অন্য রকম সহজ রকম বিশ্বাসী মানুষজন এখানে বাস করে।'ভাসিলি আর মাক্সিমের মধ্যে কথা বলার প্রতিযোগিতা শুরু হয়। একজন বলেন, 'রুশ ভাষায় প্রবাদ আছে: খারাপ জাতি বলে কিছু নেই, আছে খারাপ মানুষ। সব জাতিতেই ভালো-মন্দ মানুষ আছে।' তারপর মজা করে বলেন, 'আপনাদের দেশের মানুষ খুব সংস্কৃতিমান। হয়তো রুশরা এসে সেখানে কিছুটা অসংস্কৃত করে তুলেছে তাঁদের।' বলে হাসতে থাকেন তিনি। তারপর বলেন, 'মজা করার জন্যই বলা।'ভাসিলি বলেন, 'আমরা বাজে গালাগাল করতে অভ্যস্ত। এখানে তো সে রকম দেখি না।'এবার প্রতিবাদ করতে হয়। 'কী যে বলেন। আমাদের এখানেও রাশিয়ার মতো বাজে গালাগাল আছে। মানুষ করেও। সব দেশেই আছে।'মাক্সিম বলেন, 'তার মানে, আমরা হয়তো গালিটা বুঝি না।''সরল মানুষজন হয়তো গালাগাল করে না। গরম কেটে যাচ্ছে। এখন তো ভোরে কম্বল গায়ে দিতে হয়।'এবার আলেক্সান্দর বুঝিয়ে বলেন, কেন তাঁরা এখানে এসেছেন। 'এখন দেশে কম কাজ। টাকা আয় করা কঠিন। তাই দেশের বাইরে কাজের জন্য যাচ্ছে মানুষ। আমরাও সে রকম কারণেই এসেছি এখানে। রাশিয়ায় এখন সাধারণ জনগণের সঙ্গে বড়লোকদের পার্থক্যটা অনেক বেশি।'ভিক্তোরিয়া এই দেশে এসে প্রথমে ধাক্কা খেয়েছেন। পরে কোয়ারেন্টিনের সময় ভেবেছেন, 'এ কোথায় এলাম! ফিরে যাব রাশিয়ায়।' পরে অবশ্য অভ্যাস হয়ে গেল।এবার একটা বড় ধরনের রসিকতা করেন তাঁরা। 'তবে আপনাদের ট্রাফিক সিস্টেম নিয়ে কিছু বলব না।' গম্ভীর হয়ে বলেন মাক্সিম।'বলার কী আছে, কোনো সিস্টেমই তো নেই!' বলেন ভাসিলি।হাইওয়েতে নিয়ম না-মানা বাসের দিকে ইঙ্গিত করে মাক্সিম বলেন, 'দ্বিতীয়বার যখন আসি, তখন ঢাকা থেকে বাসে বসেছি। আমার পাশে একজন রাশান, যে নতুন এসেছে। আমি তো নরম বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি, ছেলেটা শক্ত কাঠের মতো সামনের হাতল ধরে বসে আছে! ও তো জানে না, বাস চলবে নিজের মতো, কোনো আইন না-মেনে। হাহাহা!'আলেক্সেই একবারই বলেন, 'আপনাদের দেশের খাবারগুলো ভালো। কিন্তু ঝাল ভীষণ।'আড্ডাটা জমে ওঠে। আলোচনায় আসেন পুশকিন, আল্লা পুগাচিওভা। আসে নানা ধরনের সিনেমার নাম। ফাঁকে ফাঁকে চা খাওয়া হয়। ইভান নামের চা খুবই সুস্বাদু। মধু দিয়ে চা খাওয়ার সেই ঐতিহ্য আমাদের রাশিয়ার স্মৃতি মনে করিয়ে দেয়।আমরা চলে আসি বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বাঙালিদের কাছে। তাঁরা তাঁদের মতো করে বিদ্যুৎকেন্দ্রের ব্যাপারে কথা বলেন। তারেকুল ইসলাম ভুঁইয়া আছেন টিসিইএল কোম্পানিতে মেকানিক্যাল কো-অর্ডিনেটর হিসেবে। তিনি বলেন, 'বাংলাদেশে থেকেই স্পেন, রাশিয়া, ফ্রান্সের কোম্পানিগুলোর বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। এই পাওয়ার প্ল্যান্টের কারণেই যুক্তরাজ্য বা কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা করেছিলেন যাঁরা, তাঁরা ফিরে এসে এখানে কাজ করেছেন, এটাও ভালো লাগে। একসময় বিদেশকে মনে করা হতো স্বর্গ। পাওয়ার প্ল্যান্ট প্রমাণ করে, আমাদের প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে।'আমিনুল ইসলামের এটাই প্রথম চাকরি। তিনি যখন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন, তখন দেখেন, মানুষের চোখের চাহনি পাল্টে যায়। রূপপুরকে এক কথায় চেনে। এখানকার কাজের ধরন নিয়ে উচ্ছ্বসিত তিনি। বলেন, 'গুণগতমান এমনভাবে রক্ষা করা হয় যে, কাজটা খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি কাজের ডকুমেন্টেশন হয়। ইনস্পেকশন হয়। পুরো বাংলাদেশে যদি এই প্রক্রিয়ায় ইনস্পেকশন হতো, তাহলে বাংলাদেশের উন্নয়নকাজগুলো হতো টেকসই। তাহলে দু-তিন বছরের মধ্যেই তৈরি রাস্তাঘাট বা কলকারখানা ভেঙে পড়ত না।'টিসিইএল-এর নির্বাহী পরিচালক রেজাউল হক বলেন, 'রূপপুরে পাঁচ বছরে আর্থসামাজিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এখন হার্ডিঞ্জ ব্রিজ বা লালন সেতুর দিকে গেলে দেখা যাবে, অসংখ্য মানুষ জায়গাটিকে অবসর বিনোদনের জায়গা হিসেবে বেছে নিয়েছেন। এখানে ব্যবসা গড়ে উঠেছে। ২২টা বড় ভবন তৈরি হয়েছে। একটা ২৫ তলা ভবনও হচ্ছে। রাশিয়া থেকে পড়াশোনা করে আসা প্রকৌশলীরা চাকরি করছেন এখানে। অনুবাদক হিসেবেও কাজ করছেন অনেকে। প্রথম যখন এখানে আসি, কোনো ফলের দোকান ছিল না। এখন শয়ে শয়ে ফলের দোকান। মানুষ অর্থনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে।'ঝলমলে হয়ে ওঠা গ্রিনসিটিতে নতুন রূপকথা লেখা হচ্ছে। এ যেন স্মার্টফোনের যুগে মানুষে-মানুষে সম্প্রীতির এক রোমাঞ্চকর লোককাহিনি। | 6 |
ভারতের গোয়ায় বলিউড অভিনেত্রী জেরিন খানের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। বুধবার গোয়ার রাস্তায় অভিনেত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের ওই আরোহী। মৃতের নাম নীতিশ গোরেল। তবে এ ঘটনায় সামান্য আঘাত পান জেরিন খান। জি-নিউজ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় থানায় অভিযোগ করেন জেরিন খান। এই দুর্ঘটনার পেছনে তার কোন হাত নেই বলে দাবি করেন এ অভিনেত্রী। তিনি দাবি করেন, সংশ্লিষ্ঠ মোটরসাইকেল আরোহীর মাথায় কোনও হেলমেটও ছিল না। এ বিষয়ে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা বিশাল মঞ্জেকরর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, 'জেরিন খানের গাড়িতে মোটরবাইকের ধাক্কায়, দুর্ঘটনার সম্মুখীন হন বলিউড অভিনেত্রী। তবে তার আঘাত গুরুতর নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।' | 2 |
লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে চার বছরের শিশুফায়েজ হোসেন পিয়াসকেবস্তায় ভরে নির্যাতনের ঘটনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি তরিকুল ইসলাম রিফাত।শুক্রবার বিকেলে রিফাতকে আদালতে হাজির করে পুলিশ। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।এর আগে বৃহস্পতিবার রাতে নির্যাতিত ফায়েজ হোসেন পিয়াসের দাদা আমির হোসেন বাদী হয়ে রিফাতসহ তিনজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় আটক আরেকজন হলো লক্ষ্মীপুরের বামনী এলাকার তৌহিদুর রহমানের ছেলে রাকিব হোসেন।পুলিশ জানায়, ১৬৪ ধারায় জবানবন্দির জন্য রিফাতকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনছুর উদ্দিনের এজলাশে হাজির করা হয় শুক্রবার। আদালতে জবানবন্দিতে রিফাত জানায়, সে ঢাকার উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ তৃতীয় বর্ষের ছাত্র ও চরবগা এলাকার রেজাউল করিমের ছেলে। ঢাকায় লেখাপড়ার পাশাপাশি ইন্টারনেটে আউটসোর্সিংয়ে কাজ করত। এ জন্য সে একটি ল্যাপটপ ব্যবহার করত। কয়েক দিন আগে উপজেলার বামনী ইউনিয়নের ভূঁইয়ারহাট এলাকায় একটি দোকানে ল্যাপটপ চালু অবস্থায় রেখে ফোনে কথা বলতে দোকানের বাইরে যায় রিফাত। এ সময় পিয়াস ল্যাপটপটি দিয়ে খেলতে শুরু করে এবং ল্যাপটপ থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মুছে ফেলে। ডকুমেন্ট ল্যাপটপে না পেয়ে ক্ষেপে ওঠে রিফাত। পরে সে পিয়াসকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে বাড়ির পাশে কচিকাঁচা কিন্ডারগার্টেনের একটি কক্ষে আটকে মুখে স্কচটেপ লাগিয়ে মারধর করে। এরপর তাকে বস্তায় ভরে কিন্ডারগার্টেনের পেছনে বাগানে ফেলে পালিয়ে যায়।এদিকে বুধবার রাতেই পিয়াসকে বস্তার মধ্যে হাত-পা বাঁধা, মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।ঢামেকের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তির পরামর্শ দেন।শিশুটির বাবা মো. সোহেল সমকালকে জানান, ঢাকা মেডিকেলে ভর্তির পর শিশু সার্জারি, নিউরোসার্জারিসহ কয়েকটি বিভাগের চিকিৎসকরা পিয়াসের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকরা তাকে জানান, পিয়াসের মস্তিষ্কে সমস্যা হয়েছে। তবে চোখের সমস্যা গুরুতর। তাই আগে চোখের চিকিৎসা প্রয়োজন। শনিবার পিয়াসকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হবে বলে জানান সোহেল।
| 6 |
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দক্ষতার সঙ্গে দমন করে বাংলাদেশকে বিশ্বে একটা নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে গেছে পুলিশ। এখন পুলিশের নতুন চ্যালেঞ্জ মাদক। আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করে বাংলাদেশ এখন নির্ভরযোগ্য জায়গায় পৌঁছেছে। পুলিশের জন্য এখন নতুন চ্যালেঞ্জ মাদক। মাদকের জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কাজ করছে সরকার। সারাদেশকে মাদকমুক্ত করতে চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী পুলিশের প্রতি সংবেদনশীল জানিয়ে তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাস ও মাদক দমনে ডিএমপি সদস্যরা নিরলসভাবে কাজ করছে। যা দেশ-বিদেশে প্রশংসিত। সরকারের গত দুই মেয়াদে ৮২ হাজার ৩১ জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে। পুলিশকে আধুনিকীকরণ ও উন্নয়নের ধারা চলমান রয়েছে। পুলিশ যদি নিরাপত্তার দায়িত্ব না নেয় তাহলে উন্নয়ন মুখ থুবড়ে পড়বে- এমন ভাবনায় প্রধানমন্ত্রী পুলিশকে যথেষ্ট অগ্রাধিকার দেন। মন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ জনবান্ধবে রূপান্তরিত হয়েছে। ১০-১৫ বছর আগের আর এখনকার পুলিশ এক নয়। পুলিশ আস্থার প্রতীক হিসেবে মানুষের বিশ্বাসের জায়গা দখল করেছে। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশের মূল কাজ মানুষের মনে স্থান করে নেয়া। মানুষের পুলিশ ভীতি দূর করে আস্থা অর্জন করতে পারাই আমাদের স্বার্থকতা। সে লক্ষ্যে পুলিশকে কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, মহানগরীর দুই কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ৩৪ হাজার সদস্য আন্তরিকভাবে নিবেদিত। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিট অত্যন্ত দক্ষতার সঙ্গে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন করে বিনিয়োগের সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন। ডিএমপি সদস্যরা বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে নিশ্ছিদ্র নিরাপত্তা মাধ্যমে সফলভাবে ইভেন্ট সম্পন্ন করেছে। যা আন্তর্জাতিক মহলে সবসময়ই প্রশংসিত বলেও জানান তিনি। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি ডিএমপি সদর দফতর থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত প্রদক্ষিণ করে। র্যালিতে ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট (সোয়াট), সাইবার ক্রাইম ইউনিট, কে-নাইন ইউনিট (ডগ স্কোয়াড), কাউন্টার টেরোরিজম ইউনিটসহ সব ইউনিট অংশ নেয়। | 6 |
দর্শকপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো 'ইয়াং স্টার'। 'গলা ছেড়ে গাও' স্লোগানে এই রিয়েলিটি শো'তে বিচারকের আসনে বসবেন জনপ্রিয় সুরকার গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু ও জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। ইবরার টিপু এর আগেও বিভিন্ন রিয়েলিটি শো'র বিচারক হিসেবে কাজ করলেও এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে প্রতীক হাসানকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শো'র বিচারকের আসনে বসতে যাচ্ছেন এই তারকা।
এ সম্পর্কে ইবরার টিপু বলেন, 'আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আশা করি ভালো কিছু শিল্পী তুলে আনতে পারবো এই আয়োজনের মাধ্যমে। যারা পরবর্তীতে দেশের সংগীতাঙ্গনে অবদান রাখতে পারবে।' সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো'র রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর। এটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এখানে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিস্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গান গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমেতা পাঠিয়ে দিতে হবে। বিডি-প্রতিদিন/শফিক | 2 |
ঢাকা: রাজধানীর কলাবাগানে চিকিৎসক কাজী সাবেরা রহমান লিপিকে (৪৭) খুনের রহস্য উদ্ঘাটনে কোনো কুলকিনারা করতে পারছেন না তদন্ত কর্মকর্তারা। নিহত ও সন্দেহভাজনদের কললিস্ট বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে সম্পর্কের টানাপোড়েন ও অর্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে পুলিশ।কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, থানা-পুলিশ ছাড়াও ডিবি, র্যাব, সিআইডি ও পিবিআই চিকিৎসক খুনের মামলার ছায়াতদন্ত করছে। আমরা বিভিন্ন তদন্ত সংস্থার সঙ্গে তথ্য শেয়ার করছি। তবে খুনটা কেন করেছে এবং কারা করেছে সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। এখন পর্যন্ত বলার মতো তেমন অগ্রগতিও নেই। ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছি।ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, প্রযুক্তিগত তদন্তের পাশাপাশি আর সোর্স ভিত্তিক তদন্ত করছি। সম্পর্কের টানাপোড়েন ও অর্থ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখছি। তবে কোনো সিদ্ধান্তে আসার মতো অগ্রগতি এখনো হয়নি।পুলিশের তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, খুনের ধরন দেখেও মনে হচ্ছিল অপেশাদার। কিন্তু এখন দেখা যাচ্ছে, পরিকল্পনা করে খুনের সব আলামত লুকিয়ে ফেলা হয়েছিল। প্রথমদিকে আমরা ধরেই নিয়েছিলাম বাসার সাবলেট ভাড়াটিয়া কানিজ সুবর্ণা খুনের সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু সুবর্ণা ও তাঁর ছেলেবন্ধু মাহাথির মোহাম্মদ স্পন্দন, বাসার দারোয়ান রমজানকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে তাঁদের অভিযুক্ত করার মতো তথ্য পাওয়া যায়নি। এখন ভরসা নিহত ও সন্দেহভাজনদের ফোন কল বিশ্লেষণ ও ফরেনসিক রিপোর্ট।ডিএমপির নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেনশাহ আজকের পত্রিকাকে বলেন, বাসায় চারজনের আঙুলের ছাপ পাওয়া গেছে। ছাপগুলো মিলিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত খুনের কারণ ও খুনি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। | 6 |
'পুলিশ সর্বদা জনগণের সেবায় নিয়োজিত' এ প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফ মডেল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে থানার প্রাঙ্গণে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপ-পরিদর্শক আব্দুল বাতেনের সঞ্চালনায় ওপেন হাউজ ডে-এর আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। তিনি বলেন, 'মাদকাসক্তি যুবসমাজকে ধ্বংস করে দেয়। ক্ষতি করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের। এতে আসক্ত হওয়া যত সহজ, ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি কঠিন। সবাই সহযোগিতা করলে আমরা টেকনাফকে মাদকমুক্ত ঘোষণা করতে পারব।' সামাজিকভাবেও মাদক ব্যবসায়ীদের ভয়কট করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া -টেকনাফ) সার্কেল শাকিল আহমদ, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পৌরসভার মেয়র হাজী মো. ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাস্টার জাহেদ হোসেন, সহ-সভাপতি জহির হোসেন এম এ, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাইফুদ্দিন খালেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহারদুর ,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নজরুল ইসলাম খোকন। অন্যদের মধ্যে বক্তব্য দেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, বাহাড়ছাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম, সকল পুলিশ কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃন্দ ও মিডিয়াকর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 6 |
দিনাজপুরের হিলির কাঁচা বাজারগুলোতে উঠতে শুরু করেছে দেশীয় নতুন মুড়িকাটা জাতের পেঁয়াজ। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। এদিকে, দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতারা ভারতীয় পেঁয়াজের পরিবর্তে মুড়িকাটা পেঁয়াজ কিনতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।পেঁয়াজ কিনতে আসা রবিউল ইসলাম নামের একজন বলেন, 'ভারতীয় পেঁয়াজের তুলনায় দেশীয় পেঁয়াজের স্বাদ বেশ ভালো, এ ছাড়া পরিমাণে কম লাগে। কিন্তু দেশীয় পেঁয়াজের দাম বেশির কারণে কিছুদিন আগেও ভারতীয় পেঁয়াজ কিনতাম। এখন বাজারে দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠেছে। ২৮-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।'কাচা তরকারি বিক্রেতা সুমন মণ্ডল বলেন, 'কয়েক দিন আগে থেকেই বাজারে দেশীয় নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। দাম কম হওয়ার কারণে ক্রেতারা দেশীয় পুরোনো পেঁয়াজ ও ভারতীয় পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছে। প্রতি কেজি পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। পুরোনো দেশীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় তুলনামূলক কম দামে মানুষ দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজ কিনছেন।'বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ভারতীয় ভালো মানের পেঁয়াজ ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিছুটা খারাপ মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬-২৭ টাকায়। দেশীয় পুরোনো পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। | 6 |
শিক্ষার্থীদের দাবির মুখেকরে জারি করা সরকারি প্রজ্ঞাপন শুভংকরের ফাঁকি রয়েছে। কারণ, শুধু মহানগর এলাকায় সিটি সার্ভিস হিসেবে যেসব বেসরকারি বাস চলাচল করে, সেগুলোতে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবে বলে জানানো হয়েছে।দেশের ১২টি সিটি করপোরেশন এলাকাকে মেট্রো এলাকা হিসেবে ধরা হয়। এগুলোর মধ্যে ঢাকায় দুটি সিটি করপোরেশনের বাইরে চট্টগ্রাম সিটিতে সিটি সার্ভিস হিসেবে বাস চলে। এ ছাড়া সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সিলেট মহানগরে সিটি সার্ভিস নামে হাতে গোনা কয়েকটি বাস চলাচল করে। খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ মহানগরে সিটি সার্ভিস বলে কিছু নেই। সিটি সার্ভিস না থাকায় এই মহানগরের ওপর দিয়ে যেসব বেসরকারি বাস চলাচল করে, সেগুলোতে শিক্ষার্থীরা চাইলেই হাফ ভাড়া দিতে পারবে না। গত ২৮ নভেম্বর থেকে সারা দেশে বিআরটিসির বাসে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচলে হাফ ভাড়া দিতে পারছে শিক্ষার্থীরা।এদিকে বেসরকারি বাসে হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারির পর ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফের রাস্তার নামার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর সচিবালয়ের সামনে অনশন কর্মসূচির ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ। নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও বেসরকারি বাসে হাফ ভাড়ার প্রজ্ঞাপনে খুশি নন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইনের ক্ষমতাবলে সরকার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের সকল মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিসে) চলাচলের ক্ষেত্রে পাঁচটি শর্তে হাফ ভাড়া নির্ধারণ করা হয়েছে।এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন গতকাল রাতে আজকের পত্রিকাকে বলেন, যেসব মেট্রোপলিটন এলাকায় সিটি সার্ভিস আছে সেসব বাসেই শুধু হাফ ভাড়া দেওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। মেট্রোপলিটন এলাকার বাইরে অন্য কোথাও শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবে না।মেট্রোপলিটন এলাকার সিটি সার্ভিসে শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচলে হাফ ভাড়া দিতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এবং দূরপাল্লার বাসে হাফ ভাড়া দেওয়া যাবে না। ভ্রমণের সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে মেট্রো এলাকায় হাফ ভাড়া কার্যকর ধরা হয়েছে।সড়ক আন্দোলনে যুক্ত থাকা প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী আবদুল্লাহ মেহেদি দীপ্ত গতকাল রাতে আজকের পত্রিকাকে বলেন, 'আমরা সারা দেশের বেসরকারি বাসে হাফ ভাড়া দাবি করেছিলাম। সেই দাবি পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তাই আগামী ১৫ ডিসেম্বর সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করবে।' সড়ক আন্দোলনে যুক্ত থাকা খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, 'আমাদের দাবি ছিল দেশের সব উপজেলা, জেলা শহর থেকে শুরু করে সব গণপরিবহনে কোনো শর্ত ছাড়া হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। সরকার শুধু সিটি সার্ভিসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করে প্রজ্ঞাপন জারি করেছে। দাবি আদায়ে আমরা সরকারকে ২০ দিন সময় দিয়েছিলাম। দাবি আদায় না হওয়ায় আগামী ১ জানুয়ারি থেকে ফের রাস্তায় নামব।'সরকারের এই প্রজ্ঞাপনে খুশি নন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গতকাল রাতে আজকের পত্রিকাকে তিনি বলেন, ছাত্ররা সরকারি-বেসরকারি সব বাসে সব সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করেছে। সরকারের প্রজ্ঞাপনে শিক্ষার্থীদের পুরো দাবি মানা হয়নি। তাই শিক্ষার্থীরা এখন এটা মেনে নেবে কিনা সেটি তাদের বিষয়। তবে সরকারের এ সিদ্ধান্ত আমার খুব একটা ভালো লাগেনি।সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, যেখানে সিটি সার্ভিস আছে সেখানে গত ১১ ডিসেম্বর থেকে বাসে হাফ ভাড়া কার্যকর হয়েছে। সরকারের নির্দেশনা মেনে সিটি সার্ভিসের বাসে মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া পুরোপুরি বাস্তবায়ন করা হবে। সরকারের নির্দেশনা বাস মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে।যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আন্তজেলা বাসেও হাফ ভাড়া কার্যকর করা উচিত, নইলে শিক্ষার্থীরা এর সুফল পাবে না। এসব বিষয়ে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা এ সম্পর্কে বাস্তব জ্ঞান রাখেন না। আমাদের দাবি, সারা দেশের বেসরকারি বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করতে হবে।দেশের সব মহানগরে সিটি সার্ভিস চালু না থাকায় সেখানকার বেসরকারি বাসে শিক্ষার্থীরা কীভাবে হাফ ভাড়া দেবে, এমন প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারকে। জবাবে তিনি বলেন, 'প্রজ্ঞাপন অনুযায়ী যেখানে সিটি সার্ভিস আছে সেখানকার বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে। দেশের যেসব এলাকায় এখন সিটি সার্ভিস নেই, কিন্তু ভবিষ্যতে সব জায়গায় চালু হতেও পারে। সেই কথা মাথায় রেখেই সারা দেশের মেট্রো এলাকায় চলাচলকারী বাসে হাফ ভাড়া কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিদিন তো আর প্রজ্ঞাপন দেওয়া যাবে না।' | 6 |
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো লকডাউনবিরোধী।কোভিড-১৯ রোধে ঘরে থাকা ও মাস্ক পরার নিয়মের বিরুদ্ধে তিনি। তিনি সবকিছু খোলা রেখে অর্থনীতি সচল রাখার পক্ষে। তবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রিও ডি জেনিরোতে স্থানীয় সময় শনিবার থেকে সমুদ্রসৈকত বন্ধ করে দিয়েছেন সেখানকার মেয়র। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশকরলেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। সমুদ্রসৈকত বন্ধের সিদ্ধান্তকে ভণ্ডামি উল্লেখ করে তিনি বলেছেন, 'সমুদ্রসৈকত বন্ধ করে দেওয়ার কারণে মানুষ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। তাদের শরীরে ভিটামিন ডির অভাব দেখা দিতে পারে।' সাগরসৈকতে ভিড় থাকায় শহরে করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই সংক্রমণ রোধে মেয়র এলাকাবাসীকে ঘরে থাকতে আহ্বান জানিয়ে ওই পদক্ষেপ নিয়েছিলেন। সূত্র: এএফপি বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 4 |
এক সময় ঘড়ির কাঁটার মতো জনশুমারির তথ্য টিক টিক করবে। হাজার হাজার কোটি টাকা খরচ করে আর জনশুমারি করতে হবে না। এর জন্য ১০ বছর অপেক্ষাও করা লাগবে না। এক সময় ঘড়ির কাঁটার মতো আমাদের সামনে টিক টিক করবে জনশুমারির তথ্য। এক ক্লিকেই মাথা গুণতির খবর আমাদের সামনে আসবে।এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবন মিলনায়তনে 'ওভারঅল আর্কিটেকচার অব ডিজিটাল সেনসাস ২০২১' বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। জনশুমারির সময় আবারও পেছাবে। অক্টোবরে শুমারির কাজ হবে না। বিষয়টি আমি সরকারপ্রধানকে (প্রধানমন্ত্রী) অবহিত করব। ওনার দিকনির্দেশনা নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত আমরা সঠিক জনশুমারি করতে পারব। তবে আমরা মাঠপর্যায়ে আর শুমারি করব না। মাঠপর্যায় থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য আনা অনেক ঝামেলার। প্রকল্পে কেনাকাটা ও টেন্ডার করা আরও ঝামেলা। আমার বিশ্বাস এমন একটা সময়ে যাব যখন আর টেন্ডার করা লাগবে না। আঙুল দিয়ে ক্লিক করলেই জানতে পারব তথ্য।পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, জনশুমারি একটা গুরুত্বপূর্ণ কাজ। দেশের নানা পরিকল্পনা নির্ভর করে জনশুমারির ওপর। দেশের কোথায় কি পরিকল্পনা করতে হবে, খাদ্য চাহিদা কত, শিক্ষাব্যবস্থায় কী ধরনের পদক্ষেপ নিতে হবে সবই নির্ভর করে জনশুমারির ওপর।কর্মশালায় সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ড. আশা টরকেলসন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক কবির উদ্দিন আহাম্মদ।জনশুমারি ও গৃহগণনা প্রকল্পটি শুরু থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার হোঁচট খেয়েছে। জানা গেছে, চলতি বছরেই দুই দফায় পিছিয়েছে জনশুমারি ও গৃহগণনার কাজ। মূল ডিপিপি অনুযায়ী, ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে জনশুমারি ও গৃহগণনার পরিকল্পনা ছিল। তবে করোনা মহামারির কারণে মূল শুমারির কাজ নয় মাসের মতো পিছিয়ে অক্টোবরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর জনশুমারি হওয়ার কথা ছিল। এই এক সপ্তাহের মধ্যে সারাদেশের মানুষকে গণনার আওতায় আনার পরিকল্পনা ছিল। অথচ এ সময়েও শুমারিটি হচ্ছে না। নানা কারণে বারবার সময় বৃদ্ধি ও টেন্ডারের ঝামেলার কারণে শুমারিটি পিছিয়েছে। | 6 |
রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) পরবর্তী সহিংসতা ও একজন নিহতের ঘটনায় চারটি মামলা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টায় রাঙ্গাবালী থানায় পৃথক এ মামলা দায়ের হয়। এতে ১৩০ জনের নাম উল্লেখ করে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এদিকে, এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এর আগে গত রোববার ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা এবং পুনরায় ভোট গণনার দাবি তুলে চরমন্তাজ ইউনিয়নের নয়ারচর ও আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে প্রিসাইডিং কর্মকর্তাসহ ভোট গ্রহণকারী সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে রাখা হয়।জানা গেছে, দুই কেন্দ্রে পরাজিত দুই ইউপি সদস্যের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধরা। লাঠি চার্জের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অবরুদ্ধদের উদ্ধার করতে দুই কেন্দ্রে মোট ৩৭ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঘটনাস্থল থেকে আব্দুল খালেক হোসেন নামের একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তিনি নয়ারচর ৮ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী জিয়াউর রহমানের সমর্থক ছিলেন।এ ঘটনায় সোমবার রাতে রাঙ্গাবালী থানায় আলাদা চারটি মামলা হয়েছে। বেআইনি জনতাবদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে পুলিশের কাজে বাধা, হামলা চালিয়ে নির্বাচন সংশ্লিষ্টদের আহত করা, ব্যালট পেপার ছিনতাই করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা ও ক্ষতিসাধনের অপরাধে নয়ারচর ৮ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আজমল হোসাইন বাদী হয়ে দুটি মামলা করেন (মামলা নম্বর-৩ ও ৪)। ঘটনার মূল হোতা পরাজিত ইউপি সদস্য জিয়াউর রহমানকে প্রধান করে ৮২ জন নামধারী এবং ৭০০ থেকে ৯০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়।একই অপরাধে পরাজিত ইউপি সদস্য মজিবর রহমানকে প্রধান আসামি করে ৪৮ জনের নামধারী এবং ৬০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করে আন্ডারচর ৯ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মেহেদী হাসান রুমি বাদী হয়ে আরেকটি মামলা করেন (মামলা নম্বর-৫)। অপরদিকে সহিংসতায় নিহত আব্দুল খালেক হোসেনের স্ত্রী ফাহিমা বেগম বাদী হয়ে স্বামীকে পরিকল্পিত হত্যার অভিযোগ এনে অজ্ঞাতনামা আসামি করে আরও একটি মামলা করেন (মামলা নম্বর-৬)। পুলিশ বলছে, আন্ডারচর কেন্দ্রে সহিংসতার ঘটনার মূল হোতা মজিবরকে সোমবার গলাচিপা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁকে গলাচিপা আদালতে সোপর্দ করা হয়। | 6 |
ছাত্র ইউনিয়ন, ঢাকা জেলা সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনির হোসেন সভাপতি ও সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাবলু ইসলাম অর্ণব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বামপন্থী সংগঠনটির দশম জেলা কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়। সোমবার ( ২৪ আগস্ট) সকালে সাভারের বাইপাল ইউনিক এলাকায় অবস্থিত গার্মেন্ট টিইউসির কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের ১৮ মে সংগঠনটির সবশেষ জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এতে সভাপতি হিসেবে আরিফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক হিসেবে ফাহিম পবন দায়িত্ব পেয়েছিলেন। বিগত কমিটি প্রায় এক বছর তিন মাস দায়িত্ব পালন শেষ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করলো। নবনির্বাচিত সভাপতি মনির হোসেন বিগত জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে বাবলু ইসলাম অর্ণব জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহিন ইসলাম। তিনি ধামরাই বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী। এর আগে ধামরাই থানা ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২৩ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ফাহিম পবন ও আমিনুল ইসলাম শাকিল সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন খালিদ রাব্বি রেদোয়ান, তানজিয়া তাসনিম ইতি। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে সাগর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মোহাম্মদ জিসান দায়িত্ব পেয়েছেন। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে তাহাম্মেদ আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে রাজন আহমেদ, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে লিমা আকতার আফরিন নির্বাচিত হয়েছেন।, একইসঙ্গে কমিটিতে সদস্য হয়েছেন ৬ জন। এতে গঠনতন্ত্র অনুসারে বিদায়ী কমিটির সভাপতি আরিফুল ইসলাম সাব্বির ছাড়াও বিদায়ী কমিটির সহ-সভাপতি সাইফুল শাওন, রিদয় আহাম্মেদ, সাব্বির আহমেদ, দিপু আলী ও রহমতুল্লাহ জায়গা পেয়েছেন। দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল হাসান জাহিন। | 6 |
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের তারিখ পেছানোর দাবি আরো জোরালো হয়ে উঠেছে। সরস্বতী পূজার দিনে ভোট না নিতে কমিশনে অভিযোগ, আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে বিক্ষোভ-অনশন চলছে। এবার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলামও ভোট পেছানোর দাবি জানিয়েছেন। আর পূজার দিনে ভোটকে 'অন্যায়' আখ্যা দিয়ে তা পেছানের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছে ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক নির্বাচনী সমাবেশ থেকে ভোটের তারিখ পেছানোর দাবি জানান, ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। মিরপুর ১২ নম্বরের আলুব্দি ঈদগাহ ময়দানে আয়োজিত ওই সমাবেশে তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আমি চাই না, সরস্বতী পূজার দিন নির্বাচন হোক। পূজার কথা স্মরণ রেখে নির্বাচন পেছানো হোক, এই দাবি করছি। আমাদের খেয়াল রাখতে হবে, ধর্ম পালনে কারো যেন কোনো বিঘ্ন না হয়। আমি চাই, নির্বাচন কমিশন এ বিষয়টি বিবেচনা করবে। দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনও গত কয়েক দিন ধরে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ প্রসঙ্গে কথা বলছেন। তিনি বলেন, আমরা মুসলমানরা নিশ্চয়ই চাইতাম না যে, ঈদের দিনে ভোট হোক। তাই সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিকেও গুরুত্ব দিতে হবে। তিনি নির্বাচন কমিশনের প্রতি ভোট পেছানো দাবি জানান। একই ধরণের কথা বলেন উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালও। এদিকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভোট পেছানোর পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক জরুরি সভার পর ড. কামাল হোসেন বলেন, সরস্বতী পূজার দিনে ভোট করা একটা অন্যায় কাজ হয়েছে। এমনটা অতীতে কোনোদিন হয়নি। এটা সরকারের একদম গাফিলতি ও ব্যর্থতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এ সংক্রান্ত কর্মসূচির প্রতি নীতিগতভাবে ঐক্যফ্রন্ট একমত বলে জানান তিনি। আমরণ অনশণে শিক্ষার্থীরা: সরস্বতী পূজার কারণে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজু ভাস্কর্যে আন্দোলনরত শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। অনশনে অংশ নেয়া জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, একই সঙ্গে পূজা ও নির্বাচন হতে পারে না। তাই নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরা সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলে এই অহিংস আন্দোলন শুরু করেছি। জগন্নাথ হল সংসদের জিএস কাজল দাস বলেন, আমাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, নির্বাচন কমিশনের অসাংবিধানিক ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির সিদ্ধান্তের বিরুদ্ধে এই আন্দোলন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। এর আগে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল সাড়ে ১১টার দিকে মধুর ক্যান্টিন থেকে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। | 6 |
শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্রের অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পাঠ্যবইয়ে কেন তা অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রবিবার (১৩ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব সহ ১০ জনকে বিবাদী করা হয়। আইনজীবী নাহিদ সুলতানা যুথী আদালতে রিটের ওপর শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে গত ২ ডিসেম্বর হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। রিট আবেদনে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়। | 6 |
ডেভিড সিলভা সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ২০১০ সালে ভ্যালেন্সিয়া থেকে আসার পর এ পর্যন্ত সিটিজেনদের হয়ে তিনটি লিগ শিরোপা ও একটি এফএ কাপ জিতেছেন সিলভা। আগামী মৌসুমের শেষ পর্যন্ত এই ৩৩ বছর বয়সী এই প্লেমেকারের সাথে সিটির চুক্তি রয়েছে। ২০২০ সালে ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি শেষ হবার পরেও ডেভিড সিলভাকে দলে দেখতে চান কোচ পেপ গার্দিওলা। সিলভার মত খেলোয়াড় খুঁজে পাওয়া খুব একটা সহজ কাজ নয়। কিন্তু সবকিছুই তার উপর ছেড়ে দেয়া উচিত। এই বয়সে ফিটনেস অনেক বড় একটি ব্যাপার। এটা সম্পূর্ণই তার উপর নির্ভর করছে।' এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় সিটিজেনদের হয়ে ২৬ ম্যাচে সিলভা ৯টি গোল করেছেন ও পাঁচটিতে এসিস্ট করেছেন। বিডি প্রতিদিন/এনায়েত করিম | 12 |
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৯০ জনের বেশি আরোহী নিয়ে সি-১৩০ মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জোলো দ্বীপে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই দেশটির সামরিক বাহিনীর সদস্য। এছাড়া বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানকার বেসামরিক মানুষও নিহতের তালিকায় রয়েছেন।ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা বলেন, 'সি-১৩০ মডেলের উড়োজাহাজটি সুলু প্রদেশের জোলো দ্বীপে বিধ্বস্ত হয়। আমরা প্রার্থনা করছি, যাতে আরও জীবন বাঁচাতে পারি।'জেনারেল সিরিলিটো সোবেজানা আরও বলেন, 'রানওয়েতে নামতে গিয়ে ব্যর্থ হয় উড়োজাহাজটি। ইঞ্জিন নতুন করে সচলের চেষ্টা করেও লাভ হয়নি। এরপরই মাটিতে আছড়ে পড়ে সেটি।'বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর গত ৩০ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।উল্লেখ্য, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আবু সায়াফের তৎপরতা বেশি। তাঁদের দমাতে এই অঞ্চলে বিপুল সেনা মোতায়েন করে রেখেছে দেশটির সরকার।তবে উড়োজাহাজটি হামলার শিকার হয়েছে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। উদ্ধারকাজ শেষে এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।বিধ্বস্ত সি-১৩০ মডেলের উড়োজাহাজটি ১৯৮৮ সালে মার্কিন বিমানবাহিনীর বহরে যুক্ত হয়। প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ফিলিপাইনকে যে দুটি ব্যবহৃত হারকিউলেস ফিলিপাইনকে দিয়েছিল তার মধ্যে এটি একটি। | 3 |
ওয়েবে অভিষেক হচ্ছে নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২ জুন মুক্তি পাবে সুমন ধরের ওয়েব সিনেমা 'শেষ চিঠি'। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করলেন ইয়াশ রোহান ও দীঘি। ইয়াশের সঙ্গে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, 'ইয়াশ সম্পর্কে আগেই জানি। তবে চুক্তি স্বাক্ষর করার সময় আমাদের প্রথম দেখা। এরপর একসঙ্গে শুটিং করেছি। সেই অভিজ্ঞতাও বেশ ভালো।'গত বছর উত্তরার একটি শুটিং হাউসে এবং ৩০০ ফুট এলাকায় শুটিং হয়েছে সিনেমাটির। দীঘি বলেন, 'গল্পটা প্রথম যেদিন শুনেছিলাম, সেদিন থেকেই মাথায় গেঁথে গিয়েছিল। এর মধ্যে আরও কয়েকটি ওয়েব সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে প্রথমটি মুক্তির আগে কোনো ওয়েবের কাজ হাতে নিতে চাইনি।'ফিরলেন দীঘি'শেষ চিঠি'র গল্প কেমন জানতে চাইলে দীঘি বলেন, 'আমি আর ইয়াশ অভিনয় করেছি স্বামী-স্ত্রীর ভূমিকায়। সাবেরী আলম আমার শাশুড়ি। একটি মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনকার ঘটনা নিয়ে সিনেমার গল্প। নিত্যদিনের অভাব, সম্পর্কের টানাপোড়েন, লাল-নীল স্বপ্ন নিয়েই প্রতিটি চরিত্র বেড়ে উঠেছে। দর্শক সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন, ঢাকা শহরে বাস করা মানুষের সঙ্গে কতটা মিলে যায়।'শিশুশিল্পী হিসেবে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত 'কাবুলিওয়ালা' শিশুশিল্পী হিসেবে দীঘির প্রথম সিনেমা। এরপর বহু সিনেমায় কাজ করেছেন। ২০২১ সালে 'তুমি আছো তুমি নেই' চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন দীঘি। এরপর 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' সিনেমায় দেখা গেছে তাঁকে।গানের ভিডিওর মডেল দীঘিমুক্তির অপেক্ষায় আছে দীঘি অভিনীত বহুল আলোচিত সিনেমা 'মুজিব: দ্য মেকিং অব আ নেশন'। এখানে দীঘি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের শৈশবের চরিত্রে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আরও আছে 'মুজিব ভাই', 'শ্রাবণ জ্যোৎস্নায়'সহ কয়েকটি সিনেমা।বিনোদনসম্পর্কিত আরও পড়ুন:স্বর্ণপাম জিতল 'ট্রায়াঙ্গেল অব স্যাডনেস'আসছে ইমন-মমর 'আগামীকাল'ঘুম ঠিক করতে গাঁজা খেতেন আরিয়ান১০০ কোটি পেরিয়ে গেল 'ভুলভুলাইয়া টু'ভুল থেকে শিক্ষা নিয়েছি: শাকিব | 6 |
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতার উচ্ছিষ্ট ছড়িয়ে জিয়াউর রহমান দুর্বৃত্তদের নিয়ে বিএনপি গঠন করেছিলেন। সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানএখনদুর্বৃত্ত তারেক রহমান। এই দুর্বৃত্তদের দল বিএনপি গণতন্ত্রের বড় শত্রু।' বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজনীতির বণিকায়ন ও দুর্বৃত্তায়নের জন্য আজ রাজনীতির ক্ষতি হচ্ছে-একথা উল্লেখ করেহাছান মাহমুদবলেন, বণিকরা যখন রাজনীতি করবে, তখন তারা লাভের চিন্তা করবে। আর দুর্বৃত্তরা যখন রাজনীতি নিয়ন্ত্রণ করবে, তখন সমাজ থেকে দুর্বৃত্তায়ন দূর করা সম্ভব হবে না। রাজনীতিতে এই বণিকায়ন ও দুর্বৃত্তায়ন চালু করেন জিয়াউর রহমান। এরশাদ তা ষোলকলায় পূর্ণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওয়া ভবন ও তারেক রহমানের দুর্নীতির কথা বলেছেন। তার পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-এই বক্তব্য নাকি গণতন্ত্রের জন্য হুমকি। আসলে বিএনপিই গণতন্ত্রের জন্য বড় হুমকি। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছেন। গণতন্ত্র নিয়ে কথা বলা এদের মুখে মানায় না। তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপি জোটের দলগুলো পালাতে শুরু করেছে। ঐক্যফ্রন্টেও ভাঙনের সুর। বিএনপি দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে আসুক সেটাই আমরা চাই। তবে বিএনপির নেতৃত্ব পরিবর্তন ছাড়া এটা সম্ভব হবে না।'[ পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ওয়াজেদ মিয়া ক্ষমতার কাছে থেকেও ক্ষমতার লোভ করেননি। তিনি নিজের সন্তানদের মানুষের মত মানুষ করেছেন। তারা যাতে নিজের পরিচয়ে পরিচিত হয় সেই শিক্ষা দিয়েছেন। শেখ হাসিনাকে ২০০৭ সালে গ্রেফতার করার সময় ওয়াজেদ মিয়া অত্যন্ত অসুস্থ ছিলেন। নেত্রীকে গ্রেফতারের সময় ওয়াজেদ মিয়াকেও হেনস্তা করা হলে তিনি প্রচণ্ড মানসিক আঘাত পান। তার অকালমৃত্যুর জন্য এটা দায়ী। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, রফিকুল আলম, ড. ইনামুল হক, অরুনা বিশ্বাস, কামাল চৌধুরী, আকতার হোসেন, অরুন সরকার রানা, দিনাত জাহান মুন্নি, এস.ডি রুবেল, শেখ মো. জাহাঙ্গীর আলম, মোত্তাছিম বিল্লাহ, বৃষ্টি রাণী সরকার প্রমুখ। | 9 |
রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানগুলোর নামে দেশের বিভিন্ন স্থানে যেসব সম্পত্তি রয়েছে তা নির্ণয় করে সেগুলোর উৎস সম্পর্কে খোঁজ নিয়ে আদালতকে জানানোর জন্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে, পীর ও তার পৃষ্ঠপোষকতায় উলামা আঞ্জুমান বাইয়্যিনাত অথবা ভিন্ন কোনো নামে কোনো জঙ্গি সংগঠন আছে কি না সে বিষয়ে খোঁজ নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের আগে দুদক ও কাউন্টার টেররিজম ইউনিটকে এই আদেশ প্রতিপালন করার জন্য বলা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া এ সংক্রান্ত আদেশের লিখিত অনুলিপিতে এ আদেশ দেয়া হয়েছে। লিখিত আদেশের অনুলিপি প্রকাশের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, রাজারবাগ দরবারের পীর দিল্লুর রহমান ও তার দরবারের সব সম্পত্তির হিসাব চেয়ে গত ১৯ সেপ্টেম্বর আদেশ দেন হাইকোর্ট। ওই দিন একই সঙ্গে এই দরবারের পীরের অনুসারীদের করা (রিটে উল্লেখিত ৮টি) মামলা তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে মামলার বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে সিআইডিকে। সেই সঙ্গে আদালত রিট আবেদনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলেছিলেন। | 6 |
হানিফ পরিবহনের সুপারভাইজার, চালক ও হেলপারই নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলকে (২১) রক্তাত্ত জীবিত অবস্থায় নদীতে ফেলে হত্যা করেছে। লোমহর্ষক এই তথ্য দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে হানিফ পরিবহনের সুপারভাইজার জনি (৩৮), চালক জামাল হোসেন (৩৫) ও হেলপার ফয়সাল হোসেন (৩০) বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। পুলিশ সুপার আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদ সম্মেলন এ তথ্য তুলে ধরেন। এ সময় নিহত পায়েলের সাথে থাকা সহপাঠী দুই বন্ধু মহিউদ্দিন শান্ত ও হাকিমুর রহমান আদর এবং পায়েলের স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় নিহতের সহপাঠী নর্থ-সাউথ ৫ম বর্ষের ছাত্র হাকিমুর রহমান আদর কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা বাকরুদ্ধ। আমাদের সহপাঠীকে এভাবে খুন করা হয়েছে। আমরা বিশ্বাস করতে পারছিলাম না। বাস থেকে নেমে আহত হতেই পারে একজন যাত্রী। কিন্তু তারা একটু সহায়তা করলে আজ এই বন্ধুকে আমরা হারাতাম না। আমরা আমাদের সহপাঠি পায়েল হত্যার দৃষ্টান্তমূলকবিচার দাবি করছি। বিডি প্রতিদিন/এ মজুমদার | 6 |
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প অবশেষে নীরবতা ভেঙেছেন। নির্বাচনে পরাজিত হয়ে ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একেবারে নীরব ছিলেন ইভানকা। গত বুধবার ফাইজারের তৈরি টিকা গ্রহণের পর সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে একটি পোস্ট দিয়ে তিনি নীরবতা ভাঙেন। কিন্তু এই আহ্বানকে সহজভাবে নেয়নি তাঁর সমর্থকেরা।ওয়াশিংটন ছাড়ার পর ইভানকা ট্রাম্প এখন ফ্লোরিডার বাসিন্দা। নির্বাচনের আগেই সম্ভাব্য সংকটকে মাথায় রেখে ডোনাল্ড ট্রাম্প নিজের ঠিকানা বদলে নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় চলে যান। পরিবারের সঙ্গে সেখানেই আছেন ইভানকা। বাবা ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয়ের পর থেকে নানা আলোচনার জন্ম দিলেও একেবারে চুপ ছিলেন তিনি। করোনা পরিস্থিতি বা এর টিকা নিয়েও তেমন মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যখন টিকার নিন্দা-মন্দ করছিলেন, তখনো ছিলেন নিশ্চুপ। এবার সেই ক্ষতি পোষাতেই বুঝি নিজে টিকা নিয়ে অন্যদেরও টিকা গ্রহণের আহ্বান জানালেন। কিন্তু ট্রাম্প সমর্থকেরা মানলে তো। তাঁরা তো টিকা-বিরোধী।মার্কিন সংবাদমাধ্যমগুলোতে এ খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ হয়েছে। বুধবার টিকা গ্রহণের পর ইনস্টাগ্রামে টিকা নেওয়ার সময়ের একটি ছবি পোস্ট করেন ইভানকা। একই ছবি টুইটারে পোস্ট করে লেখেন, 'আজ আমি (টিকা) নিলাম। আশা করি আপনারাও নেবেন।' কিন্তু এই পোস্টে সন্তুষ্ট নন ইভানকার কিছু সমর্থক। এ সম্পর্কিত এক প্রতিবেদনে ফক্স নিউজ জানায়, ইভানকা সমর্থকেরা এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে নানা মন্তব্য করেছেন ইভানকার পোস্টের নিচে। কেউ বলেছেন, 'না, আমি এটা আমার শরীরে নেব না।' কেই বলছেন, 'ওহ, একটা গুজবের জন্য টিকা!' কেউ কেউ আবার বলছেন, ইভানকা মোটেই টিকা নেননি। তিনি হয়তো টিকা নেওয়ার অভিনয় করেছেন। তাঁর বাহুতে সম্ভবত কোনো সিরিঞ্জ প্রবেশ করানো হয়নি। অথবা ছবিটি একেবারেই ভুয়া; হয়তো ফটোশপ করা।বোঝাই যাচ্ছে, সমর্থকেরা করোনার শুরুর সময়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া অবস্থানের কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন। শুরুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন করোনাকে গুজব হিসেবে উল্লেখ করে নানা বক্তব্য দিয়েছিলেন। | 3 |
কাজের অভাব নেই। কিন্তু মাস শেষে একজন শ্রমিক যে টাকা মজুরি পান, তা দিয়ে সংসার চলে না। জোছনা খাতুনের বিয়ের বয়স যখন ৮ বছর, তখন হঠাৎ করেই তাঁর স্বামী মারা যান। সংসারে একমাত্র উপার্জনক্ষম মানুষটির মৃত্যুর পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে হঠাৎ বিপর্যয়ে পড়েন তিনি। এ অবস্থায় আবারও বিয়ের জন্য বাড়ি থেকে চাপ দেওয়া হয়। কিন্তু জোছনা খাতুন তিন সন্তানকে আঁকড়ে ধরে বাকি জীবন কাটিয়ে দেওয়ার পণ করেন। তাই সিরাজগঞ্জের নিজ বাড়ি থেকে চলে আসেন গাজীপুরের জয়দেবপুরে। ওঠেন এক ভাড়া বাসায়। এক যুগ আগে শুরু হওয়া সেই জীবনসংগ্রামে এখনো লড়ে যাচ্ছেন জোছনা। জীবিকার প্রয়োজনে গাজীপুরে এসে কাজ নেন এক পোশাক কারখানায়। কিন্তু একটি দুর্ঘটনার পর আর কাজে যাওয়া হয়নি তাঁর। গাজীপুরের জয়দেবপুরের লক্ষ্মীপুরা এলাকায় এক রুমের একটি খুপরিতে ভাড়া থাকেন জোছনা খাতুন। মাসে ভাড়া তিন হাজার টাকা। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। এক ছেলে কাজ করেন স্টাইলক্রাফট নামের একটি পোশাক কারখানায়। মজুরি পান ১৪ হাজার টাকা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া খরচে ছেলের মজুরি দিয়ে তিনজনের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। ১৯ ফেব্রুয়ারি জোছনার সঙ্গে কথোপকথনের একপর্যায়ে গরুর মাংসের কেজি কত জানতে চাইলে একগাল হেসে তিনি বলেন, 'জানি না। শুধু এতটুকু মনে আছে, সর্বশেষ গত কোরবানির ঈদে ছেলে দুই কেজি মাংস কিনে এনেছিল। তারপর আর পাতে পড়েনি। করোনার কারণে আর্থিক সংকটে পড়ায় ১০ মাসের বাসা ভাড়া বাকি পড়েছে। সামনে ছেলেকে বিয়ে দেওয়ার চিন্তা।' এ অবস্থায় জীবনসংগ্রামের বর্ণনা দিতে গিয়ে জোছনার শেষ বাক্যটি ছিল, 'ওপরে আল্লাহ, নিচে আমি, সামনে অজানা ভবিষ্যৎ'। জোছনা খাতুনের মতো কয়েক লাখ শ্রমিক তাঁদের পরিবার নিয়ে আর্থিক সচ্ছলতার জন্য বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন শিল্পের শহর গাজীপুরে। সরেজমিনে কয়েক দিনে বেশ কয়েকটি পেশার শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, যে স্বপ্ন নিয়ে শিল্পের শহরে তাঁরা ছুটে এসেছেন, তা স্বপ্নই রয়ে গেছে। বাস্তবতা হচ্ছে, কোনোমতে খেয়ে-পরে দিন কাটছে তাঁদের। পরিবারের কেউ অসুস্থ হলে সেই ধকল কাটিয়ে উঠতে বছর পেরিয়ে যায়। একসময় কৃষিপ্রধান জেলা হিসেবে পরিচিতি ছিল গাজীপুরের। দিন দিন ঢাকার পাশের জেলাটি রূপ পেয়েছে শিল্পের জেলা হিসেবে। বিশ্বব্যাংকের তথ্যমতে, কর্মসংস্থানে শীর্ষে থাকা দেশের পাঁচটি জেলার মধ্যে গাজীপুরের অবস্থান দ্বিতীয়। ঢাকার (৩৬ শতাংশ) পরেই মোট কর্মসংস্থানের ১৭ শতাংশ হয়েছে গাজীপুরে। গাজীপুর শিল্প-পুলিশের তথ্য অনুযায়ী, এ জেলায় ছোট-বড় পাঁচ হাজার কারখানা রয়েছে। যেখানে কয়েক লাখ শ্রমিক কাজ করেন। শুধু পোশাক কারখানাই নয়, ওষুধ, আসবাবসহ বিভিন্ন পেশার শ্রমিক কাজ করেন সেখানে। ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, গাজীপুরে ২৫ লাখ মানুষের বসবাস। যদিও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, পাঁচ উপজেলা মিলে গাজীপুরের জনসংখ্যা এখন ৪০ লাখ ছাড়িয়ে গেছে। জীবনের একটু স্বাচ্ছন্দ্যের আশায় দেশের বিভিন্ন জেলা থেকে যাঁরা গাজীপুরে এসেছেন, তাঁরা কেমন আছেন? কেমনে কাটছে এ জেলায় কর্মরত বিভিন্ন পেশার শ্রমিকের দিনকাল? তা জানতে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় বেশ কয়েকটি পেশার শ্রমিকের। তাঁদেরই একজন শহীদ মিয়া। বাড়ি ময়মনসিংহে। এক দশক আগে পরিবার নিয়ে আসেন গাজীপুরের শিববাড়ীতে। নিজে অটোরিকশা চালান। স্ত্রী বিলকিস আক্তার একটি পোশাক কারখানায় কাজ করেন। দুই ছেলে, এক মেয়ে নিয়ে ১০ ফুট বাই ১৫ ফুটের একটি ছোট্ট রুমে ভাড়ায় থাকেন। এক রুমের মাসে ভাড়া ৩ হাজার ২০০ টাকা। স্বামী-স্ত্রী দুজনে খাটে ঘুমান। আর সন্তানেরা ঘুমান মেঝেতে। শহীদ মিয়া বলেন, 'বাড়িতে মা-বাবা দুজনই অসুস্থ। তাঁদের চিকিৎসার জন্য মাসে পাঁচ হাজার টাকা পাঠাতে হয়। টানাটানির সংসার। দুই রুমের বাসা ভাড়া নেওয়ার মতো আর্থিক অবস্থা নেই। স্বামী-স্ত্রী মিলে যা আয় করি, তা চলে যায় বাসাভাড়া, বাজার খরচ ও বাড়িতে মা-বাবার চিকিৎসা খরচে। মাস শেষে সঞ্চয় করার কিছু থাকে না।' বিভিন্ন সামাজিক সূচকে গাজীপুর যে অনেক পিছিয়ে, তা সরকারি জরিপেও উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের তথ্য অনুযায়ী, ঢাকার চেয়ে গাজীপুরে শিশুশ্রম বেশি। ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুশ্রম গাজীপুরে ১০ শতাংশ। ঢাকায় সেখানে ৬ শতাংশ। প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ার হারও গাজীপুরে বেশি। এ জেলায় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করার হার ৭৮ শতাংশ। ঢাকায় এ হার ৮৫ শতাংশ। গাজীপুরে মাধ্যমিক স্তরের পড়ালেখা শেষ করার হার ৫৫ শতাংশ, ঢাকায় যা ৬১ শতাংশ। গাজীপুরে সাক্ষরতার হার ৮০ শতাংশ। বিবিএসের তথ্য বলছে, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশনব্যবস্থার ক্ষেত্রেও গাজীপুর অনেক পিছিয়ে। জেলার মাত্র ৪৮ শতাংশ মানুষের নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশনের ব্যবস্থা রয়েছে। ঢাকার পাশের জেলা হলেও গাজীপুরে নারীদের ইন্টারনেট ব্যবহারের হারও ঢাকার তুলনায় কম। ঢাকায় নারীদের ইন্টারনেট ব্যবহারের হার ৩৬ শতাংশ, গাজীপুরে তা ১৭ শতাংশ। গাজীপুরের ২৪ শতাংশ নারী নানা ধরনের নির্যাতনের শিকার হন, ঢাকায় এ হার ২০ শতাংশ। তবে সরকারি তথ্য বলছে, গাজীপুরে হতদরিদ্রের সংখ্যা কম। সরকারি গবেষণা সংস্থা বিআইডিএস ও যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য অনুযায়ী, এ জেলার মোট জনগোষ্ঠীর মাত্র ১ দশমিক ৯ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। স্থানীয় শ্রমিকনেতারা বলছেন, গাজীপুরে দারিদ্র্যসীমার নিচে বসবাস করা মানুষের সংখ্যা কম, এটা ঠিক। কারণ, এখানে কাজের সুযোগ বেশি। কিন্তু কাজ থাকলেও জীবনমানের উন্নতি হচ্ছে না। অর্থাভাবে বেশির ভাগ শ্রমিক পরিবার-সন্তানদের পড়াশোনা করাতে পারেন না। তাঁরা শুধু খেয়ে-পরে বেঁচে আছেন। ফলে শিল্পের জেলায় তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শ্রমিকনেতারা অভিযোগ করেন, অনেক কারখানা শ্রমিকের ন্যূনতম মজুরি দেয় না। জীবন ও জীবিকার কষ্টের সঙ্গে যোগ হয়েছে বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের দুর্ভোগ। এক দশক ধরে চলতে থাকা এ প্রকল্পের কারণে গাজীপুরে ধুলাবালু বেড়েছে অস্বাভাবিকভাবে। যার ফলে শ্রমিকদের নানা ধরনের অসুখ লেগেই আছে। গাজীপুরের শ্রমিকনেতা আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, একজনের মজুরি দিয়ে গাজীপুরে টিকে থাকা কঠিন। তাই অনেক পরিবারে এখন স্বামী-স্ত্রী দুজনেই কাজ করছেন। তা সত্ত্বেও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এখানকার শ্রমিকের জীবনসংগ্রাম আরও কঠিন করে দিয়েছে। গাজীপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাজীপুরে যাঁরা শুধু শ্রমের ওপর নির্ভরশীল, তাঁরা বেশ কষ্টে আছেন। তাই জীবিকার তাগিদে অনেক শ্রমিক দেশের বাইরে চলে যাচ্ছেন। ফলে গাজীপুরে শ্রমিকসংকট চলছে। তিনি বলেন, শ্রমিকের মজুরি কম। কিন্তু ব্যয় বেশি। এ জন্য তাঁদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। সব মিলিয়ে শ্রমিকেরা খুব একটা ভালো নেই। | 0 |
পুরো কলকাতা শহর জুড়ে শুরু হয়েছে দেব অভিনীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'টনিক' সিনেমা নিয়ে আলোড়ন। দর্শকদের কাছে এই সিনেমা ব্যাপক প্রশংসিত হয়েছে। গত ২৫ ডিসেম্বর দেবের জন্মদিনে পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতে একযোগে মুক্তি পেয়েছে অভিজিৎ সেন পরিচালিত 'টনিক'। অল্প সময়ের মধ্যেই সিনেমাটি আইএমডিবি রেটিংয়ে এগিয়ে রয়েছে। ১০-এ ৯.৪। সিনেমাটি যাত্রা খুব সহজ ছিল না। অনেক জনপ্রিয় সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে টনিককে। এর ফলও ভালো হয়েছে। প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা বেশি থাকায় সিনেমার সহকারী প্রযোজক ও অভিনেতা দেব প্রথমে সিনেমাটির টিকিট পাননি। মুক্তির তিনদিনের মধ্যে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন দর্শকে ভরে গেছে। খবর জি-নিউজের। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা দেব জানান, নতুন বছরটা নিজের বাড়িতেই কাটানোর ইচ্ছা রয়েছে। পাশাপাশি বলেছেন, সিনেমা হলে আকস্মিক গিয়ে দর্শকদের চমকে দিতে পারেন তিনি। দেব বলেন, সিনেমাটি ব্যাপক সাড়া পাওয়ায় আমি বেশ খুশি। সিনেমার প্রযোজক অতনু রায়চৌধুরীও খুশি। মুক্তির আগে আমরা অনেক আলোচনা করেছি। দেব জানান, শুধু অভিনেতা হিসেবেই নন, প্রযোজক হিসেবেও তিনি খুশি। শুরুতে একে কেউ গুরুত্ব দেয়নি। তাই শোয়ের সংখ্যা কম ছিল। পরে সিঙ্গেণ স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে শো বাড়তে শুরু করে। প্রতিদিন সিনেমা হলগুলো হাউজফুল হচ্ছে। সিনেমাটি দেখার জন্য দুদিন আগে থেকে হাউজফুল হয়ে যাচ্ছে। এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। সিনেমায় কোনো নায়িকা নেই। প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবকে দর্শক কীভাবে নেবে সে বিষয়ে টিমে দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু দর্শকদের অভাবনীয় সাফল্যে সেসব উবে গেছে বলেই জানান দেব। সিনেমাটি নির্মাণে বাজেট ধরা হয়েছিল এক কোটি রুপি। বক্স অফিসে সাত দিনের মধ্যে এসেছে তিন কোটি রুপি। 'টনিক' সিনেমা দেখার উদ্দেশ্যে প্রেক্ষাগৃহ ভরিয়ে রাখছেন দর্শকরা। সিনেমাটি দেখে কেউ কেঁদেছেন, আবার কেউ হেঁসেছেন। অনেকেই সিনেমাটির সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন। আবার অনেকে ভেঙে যাওয়া প্রেমের সম্পর্কের কথা মনে করেছেন। অনেকে মনে করেছেন, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর সিনেমা এটি। পশ্চিমবঙ্গের চলচ্চিত্রবোদ্ধারা বলছেন, কোনো সিনেমা যখন মানুষের মন ছুঁইতে পারে, তখনই সেই সিনেমাকে ব্যবসাসফল বলা হিসেবে বলা যায়। সে অনুযায়ী 'টনিক' সিনেমাটির প্রশংসা শুনে সব বয়সের মানুষ ছুটছেন প্রেক্ষাগৃহে। দীর্ঘদিন পর বাংলা সিনেমার অভাবনীয় সাফল্যে প্রযোজক ও অভিনেতা দেব আনন্দিত। | 2 |
এখনও করোনার কোন উপসর্গ নেই আক্রান্ত হওয়া সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা'র। শনাক্তের আগে-পরে তার দেখা দেয়নি কোন লক্ষণ। কর্মস্থলের আইসোলেশনে
সুস্থ-স্বাভাবিক আছেন তিনি। গত ১০ মে রবিবার তার নমুনা রির্পোট থেকে জানা যায় তিনি করোনা পজেটিভ। উপসর্গ না থাকলেও গত ৪ মে নিজেই নিজের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ছিলেন সিলেট ওসমানী হাসপাতালে। কিভাবে সংক্রমিত হলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, শুরু থেকেই দায়িত্ব পালনে সক্রিয় ছিলাম। হাসপাতালে আসা রোগীদেরও চিকিৎসা দিয়েছি। সাধারণ রোগীদের সেবা নিশ্চিত করতে ঘুরেছি কমিউনিটি ক্লিনিকগুলোতেও। পুষ্ঠিখাদ্য বিতরণে যেতে হয়েছে মাঠে। করোনা আক্রান্ত রোগীর বাড়ির পাশ থেকে দিয়ে হয়েছে সর্তকবার্তা। এর যে কোন এক জায়গা থেকে সংক্রমিত হয়েছি। বিডি প্রতিদিন/আরাফাত | 4 |
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাণিজ্যিকভাবে শীতকালীন সবজি ব্রকলির চাষ বাড়ছে। উৎপাদন খরচ কম এবং বাজারমূল্য ভালো পাওয়ায় কৃষকদের মধ্যে এ সবজি চাষে আগ্রহ বাড়ছে।সম্প্রতি উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দিতে দেখা যায়, কৃষক তাঁর নিজ জমি থেকে ব্রকলি উঠিয়ে চাঙারিতে (টুকরি) মজুত করছেন। অনেকেই ব্রকলির আশপাশের আগাছা পরিষ্কার করছেন। আবার কেই বড়-ছোট বাছাই করে চাঙারিতে মজুত করছেন। মজুত করা ব্রকলি বিকেলে রাজধানী ঢাকার বিভিন্ন আড়তে নিয়ে বিক্রি করে থাকেন কৃষক।খাসকান্দি গ্রামের ব্রকলির কৃষক মো. শফিক মিয়া বলেন, 'আমি কয়েক বছর ধরে ব্রকলি চাষ করছি। এবারও কয়েক বিঘা জমিতে শীতকালীন এ সবজি চাষ করেছি, ফলনও আশানুরূপ হয়েছে। তবে প্রচুর পুষ্টিগুণ-সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এ সবজিতে এখনো অভ্যস্ত না গ্রামবাসী। তাই বাজারজাতকরণে আমাদের কিছুটা বিপাকে পড়তে হয়, ঢাকায় নিয়ে বিক্রি করি।'আরেকজন কৃষক মো. আমির জানান, এ অঞ্চলের মাটি ব্রকলি চাষের উপযুক্ত। কিন্তু এলাকায় পরিচিতি না থাকায় প্রথমে কৃষকেরা ভালোভাবে চাষাবাদ করতে পারতেন না। তিনি আরও জানান, ব্রকলির বীজ অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বপন করা হয়। পরে নভেম্বরের শুরুতে তা মূল জমিতে রোপণ করা হয়। বীজ বপন থেকে ৮০-৯০ দিনের মধ্যে গাছে ফুল আসে। তারপর বিক্রি শুরু হয়। এখন বাজারে প্রতিটি ব্রকলি বিক্রি হয় ৩৫-৪০ টাকায়। আগে আরও দাম বেশি ছিল।উপসহকারী কৃষি কর্মকর্তা তামান্না ইয়াসমিন বলেন, 'এই অঞ্চলে আলু চাষে কৃষকের লোকসান হতো। সে জন্য আলু বাদে অন্য ফসল চাষে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। তাঁরা এখন বিদেশি জাতের সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছেন। তিন বছর ধরে বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকাতে প্রায় দুই হেক্টর জমিতে ১৫-২০ জন কৃষক ব্রকলি চাষ করছেন। একসময় উপজেলার কোথাও এ সবজির চাষ হতো না, এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে কৃষক বেশি লাভবান হচ্ছেন।' | 6 |
ঝালকাঠির রাজাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ছুরিকাঘাতে জখম হয়ে তিনি রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে।আজ শনিবার সকালে উপজেলা শহরের স্কুল মার্কেট এলাকায় ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁর পথরোধ করে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন কিরণ।এ ছাত্রদল নেতা অভিযোগে বলেন, সকালে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার সময় শহরের স্কুল মার্কেট এলাকায় চুন্নুর চায়ের দোকানের সামনে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁর পথ রোধ করে হামলা চালান। এ সময় তাঁর বাঁ হাতে মারাত্মক জখম হয়। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকেও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।এদিকে অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু বলেন, 'ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রীয় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। হামলার এ ঘটনার সঙ্গে তাঁরা সম্পৃক্ত নন। বিষয়টি শুনেছি, এটা তাঁদের অভ্যন্তরীণ কোন্দলে হতে পারে।'এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। এমন ঘটনায় কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
নামে-বেনামে ব্যবসা চালানো ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। অনুসন্ধান কর্মকর্তা ও উপ-পরিচালক সেলিনা আখতার তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে ২৩ ফেব্রুয়ারি আমির খসরু মাহমুদ চৌধুরী, সঙ্গে তার স্ত্রী তাহেরা খসরু আলম এবং ভায়রা (স্ত্রীর বোনের স্বামী) গোলাম সরোয়ারকেও তলব করে দুদক। ২০১৮ সালের ১৬ আগস্ট অবৈধ লেনদেন, অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আমীর খসরুকে তলব করে নোটিস দিয়েছিলেন দুদকের তৎকালীন পরিচালক কাজী শফিকুল। ওই নোটিসে একই বছরের ২৮ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। আমীর খসরুর বিরুদ্ধে বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচারের পাশাপাশি স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য ও নিজের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ার কথা ওই নোটিসে বলা হয়েছিল। ওই তলবে আমীর খসরু উপস্থিত না হওয়ায় পরে একই বছরের ১০ সেপ্টেম্বর হাজির হতে আরেকটি নোটিস পাঠিয়েছিল দুদক। কিন্তু তিনি নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৩ সেপ্টেম্বর হাই কোর্টে রিট আবেদন করেন। এরপর ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে একটি চিঠি পাঠান তিনি। হাই কোর্টে এই রিট 'বিচারাধীন' জানিয়ে এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ না নিতে সেখানে অনুরোধ করা হয়। পরে একই বছরের ১৬ সেপ্টেম্বর ওই রিট আবেদন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চে শুনানির জন্য তোলা হলে তা সরাসরি খারিজ করে দেয় আদালত। এরপরও আমীর খসরু দুদকে উপস্থিত হননি বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন। পরে ২০১৯ সালের ৬ আগস্ট আমীর খসরু ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী দাখিল করতে পৃথক নোটিস দিয়েছিল দুদক। ওই নোটিসে অনুসন্ধানে আমীর খসরুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বেশি নামে-বেনামে বিপুল সম্পদের প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়েছিল। আমির খসরুর জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, কেন ডাকা হয়েছে, কী উদ্দেশ্যে ডাকা হয়েছে আপনারা (সাংবাদিকরা) বুঝে নিন। আমি সাধারণ জীবন যাপন করছি। আমার ইন্টিগ্রিটি (সততা) নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। এর আগে ২০১৮ সালের ৪ অক্টোবর আমির খসরু ও তার স্ত্রী তাহেরা খসরু আলমকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক। | 6 |
বরিশালের বাকেরগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া চার শিশুকে কারাগারে পাঠানোর নির্দেশদাতা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ হাইকোর্টে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন। আদালত সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, আজ রবিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ হাইকোর্টে উপস্থিত হন। এর আগে সশরীরে তাকেসহ চার শিশুর অভিভাবক ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আজ উপস্থিত থাকতে বলেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ তারা উপস্থিত হন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
ছেলের মাদককান্ডে গত ৩ অক্টোবর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তার হওয়ার পরবর্তী সময় থেকে শুরু করে ছেলের মুক্তি পর্যন্ত প্রায় একটি মাস ভীষণ চাপের মধ্যে কেটেছে শাহরুখ খানের। আরিয়ান খান জামিনে মুক্তি পেলেও তাকে নিয়ে বেশ চিন্তিত শাহরুখ খান ও গৌরী খান। আরিয়ানের জন্য একজন মনোবিদও ঠিক করেছেন কিং খান। এবার শোনা যাচ্ছে- আরিয়ান খানকে নাকি মান্নাত থেকে আলিবাগের খামারবাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ খান। তবে সেটি অল্প কিছুদিনের জন্য। শাহরুখ-গৌরী দম্পতি তাদের ছেলেকে এই ট্রমা থেকে বের করতে এবং তাকে পাবলিক ও মিডিয়ার চোখের আড়ালে রাখতে কিছুদিনের জন্য আলিবাগের খামারবাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সব ঠিক থাকলে দীপাবলির পরই ছেলেকে আলিবাগের খামারবাড়িতে পাঠিয়ে দেবেন শাহরুখ-গৌরী দম্পতি। এখানেই শেষ নয়, আরিয়ান খানের জামিন যতোদিন পর্যন্ত মঞ্জুর না হয় ততোদিন যেনো কেউ মান্নাত- এ না আসেন শুভাকাঙ্খী ও বন্ধুদের এমনটাই অনুরোধ করেছিলেন শাহরুখ-গৌরী দম্পতি। তবে এখন তাদের ছেলে বাড়ি ফিরে আসায় সকলের জন্য খুলে দেওয়া হয়েছে মান্নাত- এর দরজা। শোনা যাচ্ছে, শাহরুখ খানও শিগগিরই তার আসন্ন ছবির শুটিং শুরু করবেন। এই মুহূর্তে কিং খানের হাতে রয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত 'পাঠান'র কাজ। | 2 |
সমাজে উত্তোরত্তর নারী ও শিশুদের ওপর নির্যাতন বেড়ে যাওয়ায় পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০" এবং ধারাগুলো আরো কঠোর ও শাস্তিমূলক করার জন্য আইনটি সংশোানের সুপারিশ করছে একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে নারী ও শিশুদের ওপর নির্যাতনের বিচার দ্রুতবিচারালয়ে করারও কথা বলেছে কমিটি। কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি এর সভাপতিত্বে বুধবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা, মোঃ শাহজাহান মিয়া, মোঃ আব্দুল আজিজ, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান এবং বেগম কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন। বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম এবং 'বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ' সাব-কমিটি কর্তৃক প্রস্তাবিত "পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০" এবং সংশোধন সম্পর্কিত খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এসময় আইনের ফাঁক ফোকড় দিয়ে সহিংসতাকারীরা বেরিয়ে যাচ্ছে এমন মন্তব্য করে আইনটিতে আরো কঠোর শাস্তির বিধান রেখে সংশোধন করার কথা বলেছে কমিটি। কমিটির পক্ষ থেকে সুবিধাজনক সময়ে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামষ্টিক সচেতনতা তৈরিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। কমিটির পূর্ববর্তী সভাগুলোর অনিষ্পন্ন সিদ্ধান্তসমূহ দ্রুত নিষ্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। | 6 |
বিল পরিশোধ নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর শ্যামলীতে 'আমার বাংলাদেশ হাসপাতালে' চিকিৎসাধীন ছয় মাসের যমজ শিশুর একজনের নির্মম মৃত্যুর ঘটনায় করা মামলায় ওই হাসপাতালের পরিচালক গোলাম সারওয়ারকে দুই দিনের দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম শুভ্রা চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিন মঞ্জুর করেন।যমজ শিশুর মধ্যে আহমেদের মৃত্যুর ঘটনায় তাঁর মা রাজধানীর মোহাম্মদপুর থানায় ওই হাসপাতালের মালিক ও পরিচালককে আসামি করে একটি মামলা করেন। মামলার পর র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব-২ ও র্যাব-৩-এর যৌথ অভিযানে শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হাসপাতালের পরিচালক গোলাম সারওয়ারকে গ্রেপ্তার করা হয়।মামলার এজাহারে বলা হয়, গত ৩১ ডিসেম্বর ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভোগা ছয় মাস বয়সী যমজ দুই শিশু-আহমেদ ও আব্দুল্লাহকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন মা আয়েশা বেগম। অবস্থা গুরুতর হওয়ায় শিশু দুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার কথা বলেন সোহরাওয়ার্দীর চিকিৎসকেরা। তবে সেখানে আইসিইউ বেড না থাকায় দালালের মাধ্যমে কম খরচে ২ জানুয়ারি যমজ দুই সন্তানকে রাজধানীর শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালে নেন তিনি।সেখানে তিন দিন আইসিইউতে রেখে চিকিৎসার পর তাঁকে ১ লাখ ২৬ হাজার টাকা বিলের কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ওই টাকা জোগাড়ের সাধ্য নেই জানানোর পর আয়েশার সঙ্গে রাগারাগি করেন হাসপাতালের পরিচালকসহ দায়িত্বে থাকা অন্য কর্মকর্তারা। আয়েশা ধারদেনা করে ৫০ হাজার ৫০০ টাকা জোগাড় করেন। এ ছাড়া সৌদিপ্রবাসী স্বামীকে ফোন করে বিষয়টি জানালে তাৎক্ষণিক তিনি ১০ হাজার টাকা বিকাশে পাঠান। সব মিলিয়ে ৬০ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন তিনি। তবে তাতে সন্তুষ্ট হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। টাকা দেওয়ার জন্য আরও চাপ দিতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ।অর্থ না দেওয়ায় চিকিৎসা বন্ধ রাখা হয়। একপর্যায়ে অর্থ না পাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ভুক্তভোগীর যমজ সন্তানকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। পরে আহমেদ মারা যায় এবং আব্দুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে যায়। | 6 |
গাজীপুরের শ্রীপুরে টিসিবির পণ্য কিনতে উপচেপড়া ভিড় দেখা গেছে। খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় টিসিবির ন্যায্যমূল্যের দোকানে ভিড় করছেন বলে জানিয়েছেন ক্রেতারা।গতকাল শনিবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে শ্রীপুর-মাওনা সংযোগ সড়কে টিসিবির পণ্যবাহী গাড়ি দেখা যায়। এতে পণ্য কিনতে ক্রেতাদের ছিল দীর্ঘ সারি। ক্রেতাদের তালিকায় নিম্নবিত্তের পাশাপাশি ছিলেন মধ্যবিত্তরাও।পণ্য কিনতে আসা ইসমত আরা বলেন, 'বাজারে চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় টিসিবির পণ্য কম দামে কিনতে এসেছি। এখানে ১০ কেজি চাল ৩০০ টাকায় পেয়েছি। অথচ বাজারে ১০ কেজি চাল কিনতে কমপক্ষে ৫০০ টাকা লাগত। দাম কম পাওয়ায় এখানে চাল, ডাল কিনতে এসেছি।'সুলতানা নামে আরেক নারী বলেন, 'আজ পণ্য নিতে আসা মানুষের ভিড় অনেক। পণ্য পাব কি না জানা নেই। তবুও অপেক্ষায় আছি।'পোশাকশ্রমিক দীন মোহাম্মদ বলেন, 'দীর্ঘক্ষণ ধরে গাড়ির সামনে লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে পুরুষের পাশাপাশি নারীও রয়েছে অনেক।'টিসিবির ডিলার মো. মাহফুজ বলেন, 'টিসিবির ট্রাকে পণ্যের চেয়ে মানুষের উপস্থিতি অনেক বেশি। আজ সবার কাছে পণ্য বিক্রি করা সম্ভব হবে না।'মাহফুজ আরও বলেন, পণ্য বাড়ানো হলে ক্রেতাদের চাহিদা পূরণ হবে। কেবল চাল আটা দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব নয়। বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। | 6 |
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রশাসনের পক্ষ থেকে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনাকে 'অনাকাঙ্ক্ষিত' বলে উল্লেখ করা হয়েছে। তার মৃত্যুকে 'অনাকাঙ্ক্ষিত মৃত্যু' বলে চকবাজার থানায় জিডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ তারিখ দিবাগত রাতে শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র আবরার ফাহাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় জিডি করা হয়েছে। জিডির ধারাবাহিকতায় পুলিশ প্রশাসন ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন। সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার বিষয়ে সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, পরিচালকবৃন্দ, প্রভোস্টবৃন্দ, রেজিস্টার ও সিনিয়রদের নিয়ে অনুষ্ঠিত সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিডি-প্রতিদিন/শফিক | 1 |
মন্ত্রিসভা আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে। যা ১৫ বছরের কম বয়সী শিশুকে কাজে নিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে, কোনো দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় বয়সসীমা ১৪ বছর হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন। সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, 'যেকোনো দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিশুদের বয়সসীমা ১৪ বছর কমিয়ে আনা যেতে পারে, তবে এর চেয়ে কম নয়।' তিনি আরো বলেন, 'মন্ত্রিসভা বাংলাদেশের জন্য ১৪ বছর উপযুক্ত বলে মনে করে।' তিনি বলেন, 'আইএলও কনভেনশন-১৩৮' বিশেষ গুরুত্ব বহন করে, কারণ বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে ১৭৩টি দেশ এতে স্বাক্ষর করেছে। খন্দকার আনোয়ারুল বলেন, 'মূল সমস্যা হচ্ছে প্রাথমিক শিক্ষা শেষ করতে সাধারণত ১৫ বছর সময় লাগে এবং সে কারণে ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে চাকরি দেয়া যায় না।' বিশেষ করে আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে তিনি বলেন, বাংলাদেশের জন্য ১৪ বছর উপযুক্ত। তিনি বলেন, যেসব শিশুর বয়স ১৪ বা ১৫ বছর, তাদের কোনো অবস্থাতেই ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। 'শিশুরা এমন কার্যকলাপে জড়িত হতে পারে না, যা দুর্ঘটনা বা মৃত্যুর কারণ হতে পারে,' উল্লেখ করে তিনি বলেন, 'এই বয়সের শিশুরা চাকরি করলেও তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা যায় না।' তিনি আরো বলেন, তাদের বিয়ে বা অন্যান্য ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হিসেবে উপস্থাপন করা যাবে না এবং এই বয়সে যে কেউ অপরাধ করবে তাকে শিশু অপরাধী বলে গণ্য করা হবে। ১৪ বা ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে চাকরি দিলে কী শাস্তি হবে এমন প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল বলেন, শ্রম আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আনা রফতানি নীতি ২০২১-২০২৪-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। সাধারণত সরকার প্রতি তিন বছর পর পর একটি রফতানি নীতি গ্রহণ করে। সূত্র : বাসস | 0 |
পছন্দের বা নিজের জীবনযাপন পদ্ধতির জন্য উপযুক্ত চাকরি না পাওয়ায় ক্রমেই হতাশ হয়ে পড়ছেন ভারতীয়রা। গত কয়েক বছরের মধ্যে লাখ লাখ ভারতীয় এই কারণে কর্মসংস্থান বাজার থেকে চিরতরে নিজেদের প্রত্যাহার করেছেন। বিশেষ করে নারীদের মধ্যে এই প্রবণতা আশঙ্কাজনক ভাবে বেড়েছে।মুম্বাইয়ের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট লিমিটেডের (সিএমআইই) গবেষণায় এ চিত্র উঠে এসেছে।বিশেষজ্ঞরা বলছেন, ভারতে কর্মসংস্থানের সমস্যা বড় হুমকিতে পরিণত হচ্ছে। বহু মানুষ আর কাজ খুঁজছেন না। এই সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে।অথচ বিশ্বের সবচেয়ে দ্রুত সম্প্রসারণশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির চাকা চালু রাখতে ভারত তরুণ কর্মীদের ওপরই বাজি ধরেছে। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান সেই সম্ভাবনার ক্ষেত্রে অশুভ বার্তা দিচ্ছে।মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে এসেছে, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে সামগ্রিক শ্রম অংশগ্রহণের হার ৪৬ শতাংশ থেকে কমে ৪০ শতাংশে নেমে এসেছে। নারীদের মধ্যে এ হার আরও বেশি। এই সময়ের মধ্যে শ্রমশক্তি থেকে প্রায় ২ কোটি ১০ লাখ কর্মী স্রেফ অদৃশ্য হয়ে গেছে! কর্মক্ষম জনশক্তির মাত্র ৯ শতাংশ এখন কাজে নিযুক্ত বা আরও ভালো চাকরির সন্ধানে আছেন।সিএমআইইর হিসাবে, ভারতের আইন অনুযায়ী যাদের কর্মক্ষম ধরা হয় সেই জনসংখ্যা এখন ৯০ কোটি। এই সংখ্যাটি কিন্তু যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মিলিয়ে মোট জনসংখ্যার সমান। এর অর্ধেক মানুষ আর চাকরি খুঁজছেন না।বেঙ্গালুরুতে সোসাইট জেনারেল জিএসসি প্রাইভেট লিমিটেডের অর্থনীতিবিদ কুনাল কুন্ডু সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, 'নিরুৎসাহিত কর্মীদের সংখ্যা বেশ বড়। তার মানে বোঝা যাচ্ছে, ভারত এই তরুণ জনসংখ্যাকে যে হিস্যা দেওয়ার কথা সেটি দিতে পারছে না। ভারত সম্ভবত একটি মধ্যম আয়ের ফাঁদে পড়ে থাকবে, ইংরেজি অক্ষর কে-আকৃতির প্রবৃদ্ধির যে ইঙ্গিত মিলছে তাতে বৈষম্য আরও বাড়বে।'কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ভারতের চ্যালেঞ্জগুলো কিন্তু খুবই স্পষ্ট এবং ভালোভাবে নথিভুক্ত। জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সের মধ্যে। অদক্ষ শ্রমিকের বাইরে প্রতিযোগিতা মারাত্মক। সরকারে স্থিতিশীল পদগুলোতে নিয়োগের জন্য নিয়মিত লাখ লাখ আবেদন পড়ে। শীর্ষ ইঞ্জিনিয়ারিং স্কুলগুলোতে প্রবেশের পথ কার্যত অত্যন্ত অনিশ্চিত।ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউট ২০২০ সালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন অনুসারে, যুবসমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ভারতকে ২০৩০ সালের মধ্যে অ-কৃষি খাতে কমপক্ষে ৯ কোটি নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন হবে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ থেকে ৮ দশমিক ৫ শতাংশ।চাকরি ছেড়ে দিয়ে বেকার হয়ে যাওয়ার তরুণদের মধ্যে একজন শিবানী ঠাকুর (২৫)। সম্প্রতি হোটেলের চাকরি ছেড়ে দিয়েছেন কারণ, সেখানে কর্মঘণ্টার কোনো ঠিক-ঠিকানা নেই। শিবানী বলেন, 'আমি এখন প্রতিটি পয়সার জন্য অন্যের ওপর নির্ভরশীল।'বিশ্লেষকেরা বলছেন, তরুণদের কাজে লাগাতে না পারলে ভারতকে উন্নত দেশের মর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে আসতে হতে পারে।যদিও অর্থনীতি উদারীকরণের দিক থেকে দারুণ অগ্রগতি করেছে ভারত। অ্যাপল, আমাজন-এর মতো জায়ান্টদের আকর্ষণ করতে পেরেছে। এখন এই পরিস্থিতিতে ভারতের নির্ভরতা অনুপাত (পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি ও সদস্য সংখ্যার অনুপাত) শিগগিরই বাড়তে শুরু করবে। অর্থনীতিবিদেরা উদ্বিগ্ন যে, ভারত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ অর্জনের সুযোগ মিস করতে পারে। অন্যভাবে বললে, ভারতীয়রা বয়স্ক হতে থাকবেন কিন্তু ধনী নয়।কর্মসংস্থান বাজারে অংশগ্রহণের এই হ্রাস প্রবণতা কিন্তু কোভিড মহামারির আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছে। ২০১৬ সালে কালো টাকা উদ্ধারের প্রয়াসে সরকার বেশিরভাগ নোট নিষিদ্ধ করে। এর ভয়ংকর নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। একই সময়ে দেশব্যাপী একক বিক্রয় কর বাস্তবায়ন আরেকটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ভারতকে একটি অনানুষ্ঠানিক থেকে আনুষ্ঠানিক অর্থনীতিতে রূপান্তরের সঙ্গে খাপ খাইয়ে নিতে বেশ যুদ্ধ করতে হয়েছে।অবশ্য কর্মশক্তির এই অংশগ্রহণ প্রত্যাহারের একাধিক ব্যাখ্যা থাকতে পারে। বেকার ভারতীয়রা মূলত শিক্ষার্থী বা গৃহিণী। তাদের অনেকেই ভাড়া থেকে আয়, পরিবারের বয়স্ক সদস্যদের পেনশন বা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল। দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের বিশ্বে, অন্যরা বাজারযোগ্য দক্ষতা অর্জনের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে।আর নারীদের ক্ষেত্রে এই প্রবণতার পেছনের কারণগুলো নিরাপত্তা বা পরিবারে তাদের নির্দিষ্ট দায়িত্ব পালনের বাধ্যবাধকতা সম্পর্কিত। যদিও ভারতের জনসংখ্যার ৪৯ শতাংশের প্রতিনিধিত্ব করে নারীরা। বিপরীতে অর্থনৈতিক উৎপাদনে তাদের অবদান মাত্র ১৮ শতাংশ। এটি বিশ্বব্যাপী গড়ের প্রায় অর্ধেক।সিএমআইই-এর মহেশ ব্যাস বলেন, 'নারীরা শ্রমশক্তিতে বেশি সংখ্যায় অংশগ্রহণ করে না, কারণ কর্মক্ষেত্র প্রায়শই তাদের প্রতি সদয় হয় না। উদাহরণস্বরূপ, পুরুষেরা কর্মস্থলে পৌঁছানোর জন্য ট্রেন পরিবর্তন করতে ইচ্ছুক। নারীদের ক্ষেত্রে এতে ইচ্ছুক হওয়ার সম্ভাবনা কম। এই ঘটনাটি এখন ব্যাপকভাবেই ঘটছে।'সরকার নারীদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর করার পরিকল্পনা ঘোষণাসহ এসব সমস্যা সমাধানের চেষ্টা করছে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, উচ্চ শিক্ষা এবং ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে নারীদের স্বাধীন করতে পারলে তাদের শ্রমশক্তিতে অংশগ্রহণ বাড়ানো যেতে পারে।তবে ভারতীয় সংস্কৃতি এখানে একটি বড় বাধা। সমাজের সাংস্কৃতিক প্রত্যাশা প্রত্যাশিত পরিবর্তন আনার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। যেমন কলেজ থেকে স্নাতক হওয়ার পর শিবানী ঠাকুর মেহেদি শিল্পী হিসেবে কাজ শুরু করেন। আগ্রা শহরের একটি পাঁচতারা হোটেলে অতিথিদের হাতে মেহেদি লাগিয়ে মাসে প্রায় ২০ হাজার রুপি আয় করতেন তিনি।কিন্তু প্রায়ই দেরিতে বাড়ি ফেরার কারণে বাবা-মার চাপে তাঁকে চাকরি ছাড়তে হয়েছে। এখন তাঁকে বিয়ে দেওয়ার উদ্যোগ চলছে। শিবানী দুঃখ করে বলেন, 'আর্থিক স্বাধীনতার একটি জীবন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমার চোখের সামনে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। বাবা-মাকে বোঝানোর সব চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি!' | 0 |
সাতক্ষীরার দেবহাটায় শীত মৌসুমের আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষকেরা। বৃষ্টির কারণে চাষিরা সময়মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরোদমে চাষে নেমে পড়েছেন তাঁরা। চলতি মৌসুমে দেবহাটায় ৫১০ হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৭০ হেক্টর জমিতেই বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে। এক থেকে দেড় মাসের ভেতর এসব সবজি বাজারে তুলবেন কৃষকরা।স্থানীয় কৃষকরা জানান, সামনে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে এ অঞ্চলে রেকর্ড পরিমাণ আগাম জাতের সবজি উৎপাদন হবে। এ বছর উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে চাষ করা হয়েছে বাঁধাকপি, ফুলকপি, শিম, মুলা, লালশাক,পালংশাক, সবুজ শাকসহ নানা ধরনের সবজি। আগাম শীতকালীন সবজি চাষ করলে ফসলের বেশি দাম পাওয়া যায়। তাই পুরোদমে চলছে মাঠ প্রস্তুত, বীজ বপন, চারা রোপণ ও পরিচর্যার কাজ। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধু সবুজের সমারোহ।কৃষি বিভাগের তথ্য মতে, এ বছর ৫১০ হেক্টর জমিতে সবজির আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে পাঠানো সম্ভব হবে। তবে বিগত বছরে লক্ষ্যমাত্রা ছিল ৪৫০ হেক্টর। এ বছর সেই লক্ষ্যমাত্রা বেড়েছে এবং আশানুরূপ ফলন আসবে।দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, ফুলকপি, বাঁধাকপি, মুলা, পালংশাক, লালশাক, সবুজ শাক, বেগুন, টমেটোসহ বিভিন্ন জাতের সবজি চাষ শুরু করেছেন কৃষক। এসব খেত পরিচর্যা করছেন তারা।স্থানীয় কৃষক বিশ্বনাথ মণ্ডল ও উৎপল মণ্ডল বলেন, এ বছর দীর্ঘ বৃষ্টির কারণে আগাম সবজি চাষ করতে পারেনি তাঁরা। যে কারণে একটু দেরি হয়েছে। আরও বলেন, এ বছর আগাম শীত পড়ার কারণে বুঝতে পারছি না ফসল কেমন হবে। তবে আশা করি ভালো ফলন হলে তা থেকে লাভবান হব।কৃষক গোলাম রবব্বানী বলেন, শীতকালীন সবজি উৎপাদনে উপযুক্ত সময়ের আগেই আমরা সবজি বাজারে তুলতে চাই। এ জন্য একটু আগেভাগে সবজি চাষ শুরু করেছি। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকবে এবং ভালো দাম পাবো। তবে সবজি বাজারে তোলার সময় কাঙ্ক্ষিত দাম পাবো কি না তা নিয়ে শঙ্কায় আছি আমরা। তবে আমারদের এলাকায় শীতকালীন বা মৌসুমি ফসলের জন্য কোনো সংরক্ষণ কেন্দ্র নেই। যার ফলে আমাদের উৎপাদিত ফসল সংরক্ষণ করতে পারি না। এতে আমরাদের কিছুটা ক্ষতির মুখে পড়তে হয়। আমাদের এলাকায় উৎপাদিত কৃষি ফসল সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে আমরা আরও লাভবান হব।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শরিফ মোহাম্মদ তিতুমীর বলেন, ' শীতকালীন ফসল উৎপাদনে কৃষি বিভাগ কৃষকের সঙ্গে সরাসরি মাঠে কাজ করছে। আমরা কৃষকদের সঠিক সেবা পৌঁছে দিতে তৎপর আছি। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষক লাভবান হবেন।'তিনি আরও বলেন, বর্তমান ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকের উৎপাদন খরচ বাড়তে পারে। সে কারণে উৎপাদিত ফসলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। | 6 |
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'গত তিন দিন কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে ভূমি অফিস, থানা, রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে হামলা চালাচ্ছে। হরতাল দিয়ে ভাঙচুর করার অধিকার তো তাদের নেই। বাড়িঘর জ্বালিয়ে দেয়া, বাচ্চাদের রাস্তায় নামিয়ে দেওয়া, এসব অধিকার তাদের নেই।' আসাদুজ্জামান খান কামাল বলেন, 'বাঁশের কেল্লা নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তার মাধ্যমে উত্তেজনা ছড়ানো হয়েছে। আমরা মনে করি- এগুলো নাশকতা, এগুলো রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আমরা আপনাদের মাধ্যমে এগুলো থেকে বিরত থাকার জন্য জানাচ্ছি। তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 9 |
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। ক্যালগেরির এয়ারড্রির নোজ ক্রিক রিজিয়নাল পার্কে আয়োজিত সারা দিনব্যাপী এই বনভোজন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। সারাদিন ধরে প্রবাসী বাঙালিরা আনন্দে মেতে উঠেছিলেন আর উপভোগ করেছন পার্কের নৈসর্গিক সৌন্দর্য। সঙ্গে ছিল বিভিন্ন ধরনের মাজাদার খাবার। বনভোজনে ছিল ছোট ছোট শিশু কিশোরদের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, ছিল বড়দের দৌড় আর নারীদের বালিশ খেলা। সবশেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাছে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভোজন শেষ হয়। অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভিনেতা-নির্দেশক জামালউদ্দিন হোসেন এবং বিশিষ্ট অভিনেত্রী রওশন আরা উপস্থিত হয়ে সবার আনন্দ আরও বাড়িয়ে দেন। | 4 |
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শ্বশুরের নাম মিলন মিয়া। তিনি উপজেলার বিহার ইউনিয়নের বিহার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। রবিবার রাত ১০টায় থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মিলন মিয়ার ছেলে সাব্বির হোসেনের সঙ্গে পাশের গ্রামের এক মেয়ের তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর স্বামী ট্রাকের হেলপার হিসেবে কাজ পান। ট্রাকে ডিডটি করার কারণে গৃহবধূর স্বামী ২০ থেকে ২১ দিন পর পর বাড়িতে আসেন। এই সুযোগে শ্বশুর মিলন মিয়ার কু-দৃষ্টি পরে পুত্রবধূর দিকে। শ্বশুর মিলন পুত্রবধূর গায়ে মাঝে মাঝে হাত দিত। একপর্যায়ে ২৬ জুলাই গৃহবধূ শয়ন কক্ষে ঘুমিয়ে যান। গভীর রাতে শ্বশুর মিলন মিয়া পুত্রবধূর শয়ন কক্ষে প্রবেশ করে ধর্ষণ করেন। কৌশলে ধর্ষণের ঘটনা মুঠোফোনে ভিডিও ধারণ করেন পুত্রবধূ। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন শ্বশুর। এরপর রবিবার সন্ধ্যায় গৃহবধূ বাদী হয়ে শ্বশুর মিলন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে। পরে ভিডিও চিত্রটি থানা পুলিশের কাছে জমা দেন ওই গৃহবধূ। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
সাভারে সিআরপিতে প্রতিবন্ধী নারীদের মাঝে মাস্ক ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) রেডওয়ে হলে কোভিড-১৯ অতিমারিতে নারী সূবর্ণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভ্যালরি এন টেইলর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপি'র নির্বাহী পরিচালক ড. মো. সোহরাব হোসেন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী সদস্য ডা. শামীম আহাম্মদ ও বিএইচপিআইয়ের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল হক। বিশেষ অতিথির বক্তব্যে ডা. শামীম আহাম্মদ প্রতিবন্ধী মানুষের জন্য সিআরপি'র ভূমিকার কথা স্মরণ করে দেশের সর্বস্তরে সিআরপি'র মডেলে পুনর্বাসন চিকিৎসা পেশাজীবীদের অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া প্রতিবন্ধীদের কল্যাণে গবেষণা ও প্রকল্পে যেকোনো ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএইচপিআইয়ের প্রভাষক ও বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সাংগঠনিক সম্পাদক কে এম এমরান হোসেন এবং উপস্থাপনা করেন মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রতিবন্ধী নারীদের নিয়ে ৬ মাসের সহায়তা প্রকল্পের ৫০ জন নারী অংশগ্রহণকারী, বিএইচপিআই ও সিআরপির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠানে প্রতিবন্ধী নারীদের মাঝে মাস্ক ও হুইল চেয়ার বিতরণ করা হয়। বিডি প্রতিদিন/এমআই | 6 |
রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একমত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতা বলেছেন, রোহিঙ্গা ইস্যুকে আর ফেলে রাখা যাবে না। চীন সফররত শেখ হাসিনার সঙ্গে বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন 'দিয়াওইয়ুনতাইয়ে' আজ শুক্রবার (৫ জুলাই) বিকেলে দ্বিপাক্ষিক বৈঠকে জিনপিং এ ঐকমত্য প্রকাশ করেন। পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলামও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বলেন, 'দুই নেতা (চীনের প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী) একমত হয়েছেন যে এটার (রোহিঙ্গা সংকট) দ্রুত সমাধান করতে হবে। এটাকে আর আর ফেলে রাখা যাবে না। দুই বছর হয়েছে চুক্তি হয়েছে। সুতরাং ওই ব্যাপারেও কোনো দ্বিমত নেই। রোহিঙ্গাদের ফিরে যাওয়ার মধ্যে এর সমাধান রয়েছে- প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে একমত হয়েছেন জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, 'সমাধান কিভাবে হবে সেটাতেও দ্বিমত নেই যে, এদের নিজেদের দেশে মিয়ানমারে ফিরে যেতে হবে।' 'দুই নেতা এটাও সম্মত হয়েছেন যে, দুই দেশের প্রতিনিধিদল একসঙ্গে কাজ করবে। তারাও মিয়ানমারের ওপর তাদের 'গুড উইল' ব্যবহার করবে।'চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন 'দিয়াওইয়ুনতাইয়ে' দ্বিপাক্ষিক বৈঠকপররাষ্ট্র সচিব বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এখন ১ দশমিক ১ মিলিয়ন (প্রায় ১১ লাখ) রোহিঙ্গা আশ্রয় দিয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বিশেষ করে এনভারনমেন্টাল (পরিবেশগত) চ্যালেঞ্জ, নিরাপত্তা চ্যালেঞ্জ, পাচার সমস্যা আছে। দ্রুত যেন রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে পারে, তার জন্য চাইনিজ সরকার এবং প্রেসিডেন্টের গুড উইল আমরা আশা করছি।' রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকা রাখার বিষয়ে চীনের প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন জানিয়ে শহীদুল হক বলেন, 'চাইনিজ প্রেসিডেন্ট এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন যে, চায়না আগেও এ ব্যাপারে মিয়ানমার, বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছিল এবং এখনো কাজ করে যাবে। তাদেরও উদ্দেশ্য যেন রোহিঙ্গারা দ্রুত তাদের নিজেদের দেশে ফিরে যেতে পারে।' 'সেজন্য ওনারা বলেছেন যে, মিয়ানমারের যে মন্ত্রী আছেন, রোহিঙ্গা বিষয় নিয়ে কাজ করেন, তিনি হয়তো বাংলাদেশ সফরে আসবেন। আশা করা যাচ্ছে হয়তো আরেকটা সম্ভবনা দেখা দেবে।' নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠকের বাইরেও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা নৈশভোজের টেবিলেও গড়িয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। শহীদুল হক জানান, 'শেখ হাসিনা আরেকটি বিষয় উল্লেখ করেছেন- এই যে রোহিঙ্গারা যেতে চায় না। তাদের মনের ভেতর একটা ভীতি আছে যে, তারা ফিরে গেলে আবার হয়তো তাদের ওপর অত্যাচার হতে পারে। এ বিষয়ে যেন চীন তার গুড উইল ব্যবহার করে। সে বিষয়ে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন।' প্রধানমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনের প্রেসিডেন্টের জবাব তুলে ধরে পররাষ্ট্র সচিব বলেন, 'শি জিনপিং বলেছেন- যেহেতু এটা একটা আন্তর্জাতিক অ্যাটেনশনের (মনোযোগ) মধ্যে হচ্ছে সুতরাং এই ধরনের রিপিটেশন (পুনরাবৃত্তি) হওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি বলেছেন তাদের পক্ষে যতটা সম্ভব তারা চেষ্টা করবেন।' 'তিনি বলেছেন চীনের কাছে মিয়ানমার-বাংলাদেশ দুই দেশই ঘনিষ্ঠ বন্ধু, কেউ কম, কেউ বেশি নয়। সমান বন্ধু। উন্নয়নশীল দেশ হিসেবে চীন দু'দেশেরই স্বার্থ দেখবে, এটা নিশ্চিত করেছেন।' | 6 |
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাস আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ। বিশেষ সম্মাননায় ভূষিত হবেন এটিএন বাংলার চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান, সমাজ সচেতনতামূলক নাটক রচনায় বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন এবং সংগীত ভুবনে অনন্য অবদানের জন্য কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। আগামী ২২ জানুয়ারি, বিকাল ৫টায় কৃষিবিদ ইনস্টিটিউট- কেআইবি মিলনায়তনে চলচ্চিত্র, টিভি এবং সংগীত জগতের গুণী তারকাদের মাঝে শ্রেষ্ঠত্বের বিচারে ২০১৯, ২০ ও ২১ তিন বছরের পুরস্কার প্রদান করা হবে। ২১তম বাবিসাস এ্যাওয়ার্ড আয়োজনের অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক হলেন সাংবাদিক দুলাল খান ও সদস্য সচিব অভি মঈনুদ্দীন। বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক। | 2 |
ব্রাহ্মণবাড়িয়ায় আসামির ছুরিকাঘাতে সহকারি উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন মারা যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এই মামলায় এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনি শংকর বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার হওয়া আসামিরা হলো, উপজেলার মাছিহাতা ইউনিয়নের চানপুর এলাকার আবুল হোসেন ও ইসমাইল। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে এএসআই আমির হোসেনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মরদেহ নিজ বাড়ি ময়মনসিংহের কতোয়ালী এলাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিশ উদ্দিন বলেন, পরোয়ানাভূক্ত আসামি ধরতে যায় পুলিশ। এ সময় তাদের উপর আসামিরা হামলা চালায়। এতে এএসআই আমির হোসেন মারা যায় ও মনি শংকর আহত হয়েছে। এই ঘটনায় রাতেই আহত এএসআই মনি শংকর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই ঘটনায় ভোররাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশ সূত্র জানায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি জেলা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চানপুর এলাকার মূসা মিয়ার ছেলে মামুনকে ধরতে অভিযান চালায় এএসআই মো. আমির হোসেন ও এএসআই মনি শংকর। এ সময় আসামিরা পুলিশের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে দুই পুলিশ গুরুতর আহত হয়। পরে জেলা সদর হাসপাতালে আনার পথে আমির হোসেন মারা যায়। এই ঘটনায় রাতেই আহত এএসআই মনি শংকর বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আবুল হোসেন ও ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। | 6 |
বিএনপি নেতিবাচক রাজনীতি করার কারণে জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেল চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত, মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, বাংলাদেশে নেতিবাচক রাজনীতির অবসানকল্পে আগামীকাল গণভবনে চা-চক্রে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা দেখতে পেলাম ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এ চা-চক্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা একটি চিঠি দিয়ে এসেছেন। এটি অত্যন্ত স্বাভাবিক। কারণ যাদের দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর তাদের দুয়ার খোলে না। আপনারা জানেন, কোকোর মৃত্যুর পর দেশের প্রধানমন্ত্রী বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে যেখানে বেগম খালেদা জিয়া অবস্থান করছিলেন, ১০ মিনিট দাঁড়িয়ে ছিলেন, দুয়ার খোলেনাই। যে দলের নেত্রী নিজের জন্মদিনের তারিখ বদলে দিয়ে পনেরোই আগস্ট হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য, হত্যাকারীদের উৎসাহিত করার জন্য কেক কাটেন তারা প্রধানমন্ত্রীর চা-চক্রে যাবেন না এটা খুব স্বাভাবিক। আমি বিএনপিকে অনুরোধ জানাব, আপনাদের এ নেতিবাচক রাজনীতি করার কারণে আপনাদের জনপ্রিয়তা আজ তলানিতে গিয়ে ঠেকেছে। গত নির্বাচনে আপনারা সেটি প্রমাণ পেয়েছেন। সুতরাং এ নেতিবাচক রাজনীতি পরিহার করে অনুরোধ জানাব আসুন আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা হাত প্রসারিত করেছি, আপনাদের হাতও প্রসারিত করুন। তাহলে আপনাদের রাজনীতি বাঁচবে, বিএনপি টিকবে। তিনি বলেন, ঐক্যফ্রন্টের নির্বাচিত দুই সংসদ সদস্য তাদের দলের নেতিবাচক সিদ্ধান্ত সত্ত্বেও যারা সংসদে যোগ দেওয়ার জন্য ইতিবাচক মনোভাব পোষণ করেছেন তাদের অভিনন্দন জানাই। | 6 |
ইউক্রেনে সেনাদের হামলার বড় মূল্যই বুঝি চুকাতে যাচ্ছে রাশিয়ান ফুটবল দল! রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ খেলবে না বলে সোজা জানিয়ে দিয়েছে পোল্যান্ড।২৪ মার্চ মস্কোতে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনাল ম্যাচ খেলার কথা রাশিয়া-পোল্যান্ডের। রাশিয়া ও ইউক্রেন আপাতত তাদের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ইউয়েফা। এই দুই দেশকে খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।ম্যাচ যেখানেই হোক, রাশিয়ার বিপক্ষে বাছাইপর্ব খেলতে সরাসরি আপত্তি জানিয়ে বসেছেন পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান সেজারে কুলেসজা। টুইটারে তিনি লিখেছেন, 'আর কোনো কথা নয়, এবার ব্যবস্থা নেওয়ার পালা। ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন বাড়তে থাকায় পোলিশ জাতীয় দল সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার বিপক্ষে প্লে-অফ ম্যাচ তারা খেলবে না'পোল্যান্ড, রাশিয়া ছাড়াও বাছাইপর্বের প্লে-অফ পর্বের 'বি' গ্রুপে আছে সুইডেন ও চেক প্রজাতন্ত্র। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। রাশিয়াকে প্লে-অফ বাদ দিতে সুইডিস ও চেক ফুটবল সংস্থার সঙ্গে কথা বলেছেন বলেও টুইটারে লিখেছেন কুলেসজা, 'এটাই এখন সঠিক সিদ্ধান্ত। সুইডেন-চেক প্রজাতন্ত্র আমাদের সঙ্গে ঐকমত্যে এসেছে।'রাশিয়ার বিপক্ষে খেলতে আপত্তি তুলেছেন পোল্যান্ডের সবচেয়ে বড় তারকা রবার্ট লেভানডফস্কি। এফএ প্রধানের সঙ্গে রাশিয়াকে তাড়াতে একমত হয়েছেন তিনিও, 'এমন একটা যুদ্ধ পরিস্থিতিতে আমরা রাশিয়ার বিপক্ষে ম্যাচ খেলব কল্পনাই করতে পারছি না। এমন পরিস্থিতির জন্য রাশিয়ান ফুটবলাররা দায়ী নয় কিন্তু তাই বলে কিছু হয়নি এমন ভাব নিয়ে তো আমরা বসে থাকতে পারি না।'সুইডেন-চেক আর পোল্যান্ড প্রজাতন্ত্র শুধু বৈঠকই করেনি। এই তিন দেশ মিলে রাশিয়াকে প্লে-অফ খেলা থেকে বিরত রাখতে এক হয়ে চিঠি দিয়েছে ফিফাকেও। ফিফা মহাসচিব ফাতমা সামুরাকে দেওয়া চিঠি লেখা হয়েছে, 'রাশিয়াতে বর্তমান পরিস্থিতির দিকে গভীর নজর রেখেছে পোল্যান্ড, সুইডেন ও চেক প্রজাতন্ত্র। রাশিয়ান অঞ্চলে খেলা যেকোনো জাতীয় দলের জন্য বিপজ্জনক। উয়েফা ও ফিফার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি আমরা।' | 12 |
শ্রীলঙ্কার পার্লামেন্টে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেছে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে ১১৯-৬৮ ভোটে অনাস্থা প্রস্তাবটি খারিজ হয়। মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পর এটিই ছিল প্রথম সংসদ অধিবেশন। অধিবেশনের শুরুতে সংসদে বিরোধী তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের এমপি এম এ সুমন্থিরন প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটি তোলেন। পরে ভোটাভুটিতে তা খারিজ হয়। তবে প্রেসিডেন্টের বিরুদ্ধে পুনরায় অনাস্থা প্রস্তাব করা হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খবর আল-জাজিরার। এদিকে দেশটির মন্ত্রী দিনেশ গুনাবর্ধনে বলেছেন, পরবর্তীতে এই প্রস্তাবটি একটি সাধারণ প্রস্তাব হিসেবে সংসদে আলোচনা হতে পারে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে তৈরি হওয়া অসন্তোষ থেকে বিরোধীরা প্রেসিডেন্টের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনেন। ১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীন হওয়া এই দ্বীপ দেশটি ইতিহাসের ভয়াবহতম অর্থনৈতিক সংকট পার করছে এখন। জরুরি প্রয়োজনীয় পণ্যদ্রব্য আমদানি করার মতো অর্থ না থাকায় দেশটিতে জ্বালানি, খাদ্য এবং ওষুধের সংকট দেখা দিয়েছে। পার্লামেন্টে গোতাবায়ার বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে অসময়ে কর মওকুফ করে এবং কৃষিতে রাসায়নিক সার ব্যবহার নিষিদ্ধ করে ফসল নষ্টের মাধ্যমে অর্থনৈতিক সংকট তৈরির অভিযোগ তোলা হয়। এ ছাড়া প্রস্তাবে আরও বলা হয়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে কোভিড-১৯ মহামারিকে সামরিকীকরণে ব্যবহার, অবৈজ্ঞানিক সমাধানের প্রচারণা এবং করোনা টিকার অসমর্থনযোগ্য চুক্তি করে অব্যবস্থাপনা করেছেন। | 3 |
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদন করলে সরকার বিষয়টি বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মাহবুবে আলম বলেন, সাধারণত কেউ অনেক দিন ধরে সাজা খাটার পরে সাজা সাসপেন্ড (স্থগিত) করা হয়। সরকার বিশেষ বিবেচনায় এটা (সাজা স্থগিত) করতে পারে। তারা যদি সে রকম মামলা করতে পারে, সেটা সরকারের ব্যাপার। তিনি আরও বলেন, জেলখানায় যারা থাকেন ও বহুদিন কারাদণ্ড ভোগ করেন ৪০১ (১) ধারা (ফৌজদারি কার্যবিধি) অনুযায়ী তাদের নানা বিষয় বিবেচনায় অনেক সময় সাজা স্থগিত করা হয়। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন, সেই বিষয়ে সরকার দেখবে। এর আগে ৯ জানুয়ারি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুয়ায়ী খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে তার ইচ্ছামতো দেশে বা দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। | 6 |
ইউরোর রাউন্ড ষোলতে আজ মঙ্গলবার সবচেয়ে বড় চমকটি দেখিয়েছে সুইজারল্যান্ড। তারা বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। পেনাল্টি শট থেকে সুইজারল্যান্ডের পাঁচজনের সবাই গোল করেন। অপরদিকে ফ্রান্সের চারজন গোল করলেও, পঞ্চম শট নিতে আসা কিলিয়ান এমবাপ্পে তা মিস করে বসেন। নাটকিয়তায় ভরা ম্যাচটির নির্ধারিত সময় শেষে দুই দলের ফলাফল দাঁড়ায় ৩-৩। এরপর অতিরিক্ত সময় শেষে ম্যাচ ট্রাইবেকারে গড়ায় । শেষ আটে এখন তারা লড়বে স্পেনের বিপক্ষে। ম্যাচটিতে ১৫ মিনিটের সময় হেড থেকে দূর্দান্ত এক গোল করে সেফেরোভিক সুইসদের প্রথমে এগিয়ে নেন। সে গোল এমবাপ্পের সাহায্যে ৫৭ মিনিটের সময় শোধ করেন করিম বেনজেমা। এর দুই মিনিট পর গোল করে ফ্রান্সকে লিডও এনে দেন তিনি। এর আগে অবশ্য পেনাল্টি থেকে একটি গোল করার সুযোগ পেয়েছিল সুইসরা। কিন্তু তারা সেটি কাজে লাগাতে পারেনি। এরপর ৭৫ মিনিটের সময় পল পগবা দুর্দান্ত এক গোল করে ব্যবধান ৩-১ করেন। ফ্রান্স যখন জয়ের স্বপ্ন দেখছিল ঠিক তখনই ৮১ মিনিটের সময় সেফেরোভিক আবার গোল করেন। ম্যাচের ইনজুরি সময়ের খেলা চলার সময় গাভরানোভিক গোল করে ব্যবধান ৩-৩ করে ফেলেন। নির্ধারিত সময়ের শেষ পর্যায়ে কোমান ফ্রান্সকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। কিন্তু তার করা শট গোলবারে লেগে ফিরে আসে। এছাড়া অতিরিক্ত সময়ে অলিভার জিরুর্ডের একটি শটও বারে লাগে। ওই দুটি শট বারে না লাগলে জয়ের বেশে মাঠ ছাড়ত ফ্রান্সই। সুইজারল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের খলনায়ক বনে যাওয়া এমবাপ্পে পুরো ম্যাচটিতে অনেকগুলো সহজ সুযোগ নষ্ট করেছেন। তিনিও যদি সেগুলো কাজে লাগাতে পারতেন তাহলে ফ্রান্সই পেত শেষ আটের টিকেট। | 12 |
অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বছরে ১০ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারবে। নতুন এই সুযোগ পাবে কেবল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্যরা। বাংলাদেশ ব্যাংক আজ রোববার এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, নতুন সুবিধার আওতায় ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠান বছরে ১০ হাজার ডলার বৈদেশিক ব্যয় খরচ করতে পারবে। বার্ষিক কোটা সীমার মধ্য থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তার নামে ২ হাজার ডলারের আন্তর্জাতিক ক্রেডিট/প্রিপেইেড কার্ড ইস্যু করা যাবে। ওই কার্ডে পুনরায় বৈদেশিক মুদ্রা যুক্ত করা যাবে। তবে কার্ডের মাধ্যমে এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার আওতায় বিদেশে প্রেরিত অর্থের পরিমাণ কোনো অবস্থাতেই ১০ হাজার ডলারের বেশি হতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। নতুন বিধান ফলে ই-কমার্সের ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে। বার্ষিক কোটার আওতায় বিদেশে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান, কর/ভ্যাট কর্তন ও জমা, ই-ক্যাবের সুপারিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পরিপালনের জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের বিষয়ে ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, 'ডোমেইন কেনাকাটা, হোস্টিং, আন্তর্জাতিক পরামর্শ ও কিছু পণ্য কেনার জন্য আমাদের বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয়। আগে এসব খরচের জন্য আলাদা আলাদা অনুমোদন নিতে হতো। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে খরচ পাঠাতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।' | 0 |
রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেছেন, "টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) মূল্য কথা হচ্ছে এমন উন্নয়ন সাধন করা যাতে কেউ পিছিয়ে না থাকে, সবাই যাতে সমান তালে এগিয়ে যায়। অর্থাৎ আমাদের সবার জীবনমানের সামগ্রিক পরিবর্তন করতে হবে। এই চ্যালেঞ্জ বাস্তবায়নে আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ পর্যায়ে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এই সম্পর্ককে সম্পদে রূপান্তরিত করে গ্রামের উন্নয়ন নিশ্চিত করতে হবে। তবেই টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব। আর ইউনিয়ন পরিষদ এক্ষেত্রে অভিভাবকের ভূমিকা পালন করবে বলে।" বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী 'ইউনিয়ন পরিষদ পরিকল্পনায় টেকসই উন্নয়ন অভীষ্ট অন্তর্ভুক্তকরণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ' কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক শাহানা আখতার জাহান। উল্লেখ্য, রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার আয়োজনে কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার প্রকল্প (ইউএলজি) সহযোগিতায় ৬টি ইউনিয়ন পরিষদ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে। বিডি প্রতিদিন/কালাম | 6 |
সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে করোনায় আক্রান্ত এমপি সালমা চৌধুরী রুমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়। তিনি রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের এমপি। এর আগে সোমবার সকালে এমপি সালমা কে রাজবাড়ী সদরের হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এমপি সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা বলেন, রবিবার সালমার করোনা পরীক্ষার ফলাফলে পজেটিভ আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। সবার কাছে বোনের সুস্থতার জন্য দোয়া চাই। রাজবাড়ীর সিভিল সার্জন বলেন, এমপি রুমাকে রাজবাড়ী হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরিভাবে তাকে ঢাকায় পাঠানো হয়। এখন পর্যন্ত জেলায় এক হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। | 6 |
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থি প্রার্থী রড্রিগো দুতার্তে বড় ব্যবধানে জয় পেয়েছেন। এর ফলে দেশটির ১৬তম প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি।
প্যারিস-ভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠী পিপিসিআরভি জানিয়েছে, ইতোমধ্যে ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ৩৯ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে এগিয়ে আছেন দুতার্তে। তিনি ১ কোটি ৪৮ লাখ ভোট পেয়ে এগিয়ে আছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোক্সা পেয়েছেন ৯০ লাখ ভোট।
রোক্সা ইতোমধ্যে পরাজয় মেনে নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
তবে সব ভোট গণনা শেষ না হওয়ায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি।
সাত হাজার দ্বীপের ৫ কোটি ৪০ লাখ তালিকাভুক্ত ভোটারের মধ্যে এই নির্বাচনে ৮১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন দেশটির নির্বাচন কর্মকর্তারা।
নির্বাচনে প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট ও সিনেটরসহ স্থানীয় প্রশাসনের নেতৃত্বও নির্বাচন করেছেন ফিলিপাইনের নাগরিকরা।
নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করা দুতার্তে প্রেসিডেন্ট নির্বাচনে আপাত এই জয়কে 'অত্যন্ত শ্রদ্ধাভরে' গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।
আইনশৃঙ্খলার বিষয়ে নিজের কঠোর অবস্থানের কারণে নির্বাচনে সাফল্য পেয়েছেন বলে মন্তব্য করেছেন ৭১ বছর বয়সী রড্রিগ্রো।
দেশটির দক্ষিণাঞ্চলের শহর দাভাদোর মেয়র দুতার্তে এক সময়ের কুখ্যাত এই শহরটির আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পান। অপরাধীদের নির্মূলে কঠোর মনোভাবের কারণে তিনি 'দণ্ডনায়ক' নামে পরিচিতি পান।
ব্যাপক দুর্নীতি এবং দারিদ্র ও বৈষম্যের বিরুদ্ধে দুয়ের্তের অবস্থানের পাশাপাশি 'দণ্ডদাতা' হিসেবে তার খ্যাতি ভোটারদের কট্টর ডানপন্থি এই প্রার্থীর দিকে ঝুঁকে পড়ার কারণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।
বিদায়ী প্রেসিডেন্ট বেনিনগো একুইনোর সময় দেশটির অর্থনৈতিক অগ্রগতি হলেও দুর্নীতি, দারিদ্র ও বিরাজমান বৈষম্যের কারণে ক্ষুব্ধ হয়েছিলেন ভোটাররা।
| 3 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবের বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। খবর বাসসের তিনি বলেন, 'আমি বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানাই।' সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করতে এলে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধামনমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সৌদি আরবের বিনিয়োগকারীরা বাংলাদেশের দেয়া বিদ্যমান বিভিন্ন সুবিধা কাজে লাগাবেন। তিনি বলেন, 'বিশেষ অর্থনৈতিক জোনে সৌদি বিনিয়োগকারীদের জন্য জমি বরাদ্দ করাসহ তাদের সহযোগিতা জোরদারে প্রস্তুত বাংলাদেশ।' তিনি আরো বলেন, তাঁর সরকার দেশব্যাপী ১শ'টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। শেখ হাসিনা সৌদি আরবের সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তেুাষ প্রকাশ করে বলেন, 'অনেক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হয়েছে। তিনি বলেন, 'দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের এ সব খাতের মধ্যে রয়েছে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিরক্ষা।' বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের অনেক কোম্পানি বাংলাদেশের জ্বালানি খাতে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি আরো বলেন, বহু বাংলাদেশি কর্মী বৈশ্বিক অর্থনীতিতে অবদান রাখছেন। ফয়সাল বিন ফারহান আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বের এবং বাংলাদেশের অপ্রতিরোধ্য অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে একটি 'বন্ধুত্বের শক্ত বন্ধন' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'আগামী দিনগুলোতে এই বন্ধন আরো জোরদার হবে।' সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন খাত খুঁজে বের করে অর্থনৈতিক সহযোগিতা আরো বাড়ানোকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে বাংলাদেশের সাথে একত্রে কাজ করারও আশা করেন। প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ের একটি বিশেষ স্থানে রয়েছে। শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আল সৌদকে তাঁর শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী মুসলিম উম্মাহ'র দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল্লাজিজ আল সৌদের অবদানের প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাভেদ পাটোয়ারি, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসাফ ইসা আল দুলাইহান বৈঠকে উপস্থিত ছিলেন। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.