text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ও ইমরানের আহ্বানে প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চে এই শুনানি হবে। অন্য দুই বিচারপতি হলেন-বিচারপতি ইজাজুল আহসান এবং বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।এর আগে গতকাল রোববার সুপ্রিম কোর্টের মুখপাত্র বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ এবং এর পরপরই ইমরানের আহ্বানে প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়গুলো প্রধান বিচারপতি পর্যবেক্ষণ করছেন।প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কর্মকাণ্ডের বিষয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণের পর আইনজীবী আসাদ রহিম বলেছেন, আদালতের আদেশ না হওয়া পর্যন্ত, পার্লামেন্টের অবস্থা দোদুল্যমান রয়েছে।উল্লেখ্য, গতকাল রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর উত্থাপিত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। রোববার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া ওই অধিবেশনে কাসিম খান সুরি বলেন, 'অনাস্থা প্রস্তাব সংবিধানের ৫ অনুচ্ছেদের পরিপন্থী। এটি অসাংবিধানিক।' এর পরপরই ইমরান খানের আহ্বানে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী সংসদ ভেঙে দেন।এদিকে, পার্লামেন্ট ভেঙে দেওয়ায় পাকিস্তানের সংবিধানের ৫৮ (১) ও ৪৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী ইমরান খান বর্তমানে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নেই। রোববার এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ এ কথা জানায়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এজাজ এ. দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধান অনুযায়ী ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নেই। এটি অবিলম্বে কার্যকর হবে। | 3 |
'সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তি সৃষ্টি করছেন। আমার সকল ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না।' জানালেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি একটি আপত্তিকর ভিডিও ক্লিপ ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে। ভিডিওটি মেহজাবিনের বলে ছড়াচ্ছে কেউ কেউ। বিষয়টি মেহজাবিনের চোখে পড়তেই ১৭ সেপ্টেম্বর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কথাগুলো লিখেছেন মেহাজিবন। ভিডিও তার দর্শকদের মাছে বিভ্রান্ত ছড়ানোর জন্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তাদের বিষয়টি নিয়ে সচেতন থাকার অনুরোধ করেন এ অভিনেত্রী। বিষয়টি নিয়ে আইনের শরণাপন্ন হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। মেহজাবিন জানান, 'আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।' বিষয়টি নিয়ে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করা হলে এক উর্দ্ধতন কর্মকর্তা জানান, আনঅফিশিয়ালি মেহজাবীনের বিষয়টি সম্পর্কে আমরা জানার কথা নিশ্চিত করেছেন। তবে অফিশিয়ালি মেহাজাবীনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নেবেন বলে জানিয়েছেন তিনি। | 2 |
গ্রেপ্তার হওয়ার ১৯ দিন পর বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল জামিনে মুক্ত হয়েছেন। রবিবার (১০ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি। এদিন দুপুরে এই শিক্ষককে জামিন দেন মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। এর আগে পিনপতন নীরবতায় জামিনের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। সরকার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন অ্যাডভোকেট পল্টু। আদালতে জামিন নিয়ে ১৫ মিনিট শুনানি শেষে হৃদয় চন্দ্র মণ্ডলের আইনজীবী সাংবাদিকদের বলেন, জামিননামা আদালত থেকে মুন্সীগঞ্জ কারাগারে বিকেল নাগাদ পৌঁছবে। কারা কৃর্তপক্ষ তা যাচাই করার পর হৃদয় মণ্ডল ছাড়া পাবেন। এ জামিনে ৫ হাজার টাকায় বন্ড নেয়া হয়। হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা হাওলাদার বলেন, আমি এখন অনেক খুশি। আমার ছেলে-মেয়েরা পিতা থাকা সত্বেও এতিম ছিল। আমরা চাই তার চাকরিতে যেন কোনো সমস্যা না হয়। আশা করি, তিনি আবার চাকরিতে যোগদান করবেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের পরিবারের নিরাপত্তার দাবি করছি। এসময় গণমাধ্যমের ভূমিকা ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলাটি করেন। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৩ মার্চ তাকে আদালতে নেয়া হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে গত ২৮ মার্চ মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এ আসামির জামিন আবেদন করা হলে ওই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ জামিন নামঞ্জুর করেন। জামিন নামঞ্জুরের পরিপ্রেক্ষিতে তার আইনজীবী মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামির জামিনের জন্য ফৌজদারি মামলা করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অজয় চক্রবর্তী জানান, গত ৪ এপ্রিল ফৌজদারি মিস মামলাটি গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলব করে জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন। নাম প্রকাশ না করার শর্তে ওই ঘটনা সম্পর্কে ওই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ২০ মার্চ দশম শ্রেণির মানবিক শাখার বিজ্ঞানের ক্লাস নিচ্ছিলেন হৃদয় চন্দ্র মণ্ডল। সেখানে বিজ্ঞান ও ধর্ম বিষয় নিয়ে তার সঙ্গে শিক্ষার্থীদের কয়েকজনের পক্ষে-বিপক্ষে কথোপকথন হয়। কোনো এক শিক্ষার্থী ওই কথোপকথনের ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনকে বিষয়টি জানানো হয়। প্রধান শিক্ষক সেদিনই হৃদয় চন্দ্রকে কারণ দর্শানোর নোটিস দেন এবং শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন। তবে শিক্ষার্থীরা স্থানীয় কয়েক ব্যক্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের বিষয়টি জানায়। এর পরের দিন সকালে তারা বিদ্যালয়ে এসে ওই শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। | 6 |
জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের মধ্যে ছয়জনের রায় এখনো কার্যকর হয়নি। তারা এখনও বহাল তবিয়তে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। ছয়জনের মধ্যে দু'জনের খোঁজ পাওয়া গেলেও চারজনের অবস্থান এখনো নিশ্চিত করতে পারেনি কেউ। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে পাঁচজনের দণ্ড কার্যকর হয়েছে। অপর সাতজনের মধ্যে ছয়জন এখনো বিদেশে পালাতক। এরা হলেন- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এসএইচএমবি নূর চৌধুরী, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও আবদুল মাজেদ। তবে খন্দকার আবদুর রশিদ কোনো সময় পাকিস্তানে, কখনো লিবিয়ায়, শরিফুল হক ডালিম পাকিস্তানে, আবদুল মাজেদ সেনেগালে রয়েছেন বলে বিভিন্ন সময়ে খবরে উঠে এসেছে। রিসালদার মোসলে উদ্দিনকে নাকি জার্মানিতে দেখা গেছে। তাদের গ্রেফতারে ইন্টারপোলের পরোয়ানা জারি অব্যাহত রয়েছে। দণ্ডিত অপরজন আবদুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতি ১৫ আগস্ট ৪১তম জাতীয় শোক দিবস পালন করছে। জামার্নিতে বসবাসকারী বাংলাদেশিরা রিসালদার মোসলে উদ্দিনকে সে দেশে দেখেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত ১২ খুনির মধ্যে পলাতক ছয়জনকে দেশে আনতে কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাদের কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আসাদুজ্জামান খান বলেন, যদিও তারা কোথায় লুকিয়ে আছে সে ব্যাপারে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান নিশ্চিত হতে নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এদিকে আইজিপি একেএম শহীদুল হক জানান, মোসলে উদ্দিনকে শনাক্ত করতে এবং দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে ছবি পাঠানো হয়েছে। ইন্টারপোল বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবস্থান জানতে আরও তথ্য চেয়েছে। মোসলে উদ্দিনকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রাখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিডি-প্রতিদিন/এস আহমেদ | 6 |
সেপ্টেম্বরের পর অক্টোবরেও বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের হার কমছে। টিএএসএসের অনুমান, অক্টোবরে সারা বিশ্বে মোট ১ কোটি ২৯ লাখ মানুষ কোভিড আক্রন্ত হয়, যা সেপ্টেম্বরের চেয়ে প্রায় ৩০ লাখ কম। শুধু সংক্রমণই না, অক্টোবর মাসে কমেছে মৃত্যুর হারও। করোনাভাইরাসে গত মাসে বিশ্বব্যাপী প্রায় ২ লাখ ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা সেপ্টেম্বরের চেয়ে ২০% কম। গত মাস থেকে করোনাভাইরাস সংক্রান্ত মূল পরিসংখ্যান একত্র করে আসছে টিএএসএস। টিএএসএসের তথ্যে কোভিড মহামারির বৈশ্বিক কেন্দ্রস্থল হিসেবে এবারও যুক্তরাষ্ট্রের নাম উঠে এসেছে। অক্টোবরে সেখানে প্রায় ২৪ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অক্টোবরের শুরুতে প্রতিদিন নতুন করে প্রায় ১ লাখ ২০ হাজার রোগী শনাক্ত হলেও অক্টোবরের শেষদিকে তা নেমে এসেছে ৬৫ হাজারে। দৈনিক শনাক্তের দিক থেকে যুক্তরাজ্য ছিল দ্বিতীয় অবস্থানে। দেশটির জনসংখ্যার ৭০%-এরও বেশি মানুষ টিকার আওতায় এলেও গত মাসে সেখানে সংক্রমণের হার ছিল ঊর্ধ্বমূখী। প্রায় গত মাসে প্রতিদিন দেশটিতে প্রায় ১২ লাখ রোগী নতুন করে কোভিড শনাক্ত হয়। অন্যদিকে, মহামারি শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো রাশিয়ায় মাসিক সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে করোনভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ হাজার মানুষের মৃত্যু হয়। তবে গত মাসের দেশটিতে কোভিডে দৈনিক মৃত্যুর হার ছিল ৯০০, যা প্রথমে ছিল ২০০০। রাশিয়ায় গত মাসে কোভিড আক্রান্ত হয়ে ৩১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা সেপ্টেম্বরের চেয়ে ৩০% বেশি। বর্তমানে দেশটিতে কোভিডে দৈনিক মৃত্যুর হার প্রায় ১২০০। যুক্তরাজ্যে সংক্রমণের হার বেশি থাকলেও গত মাসে দেশটিতে কোভিড আক্রান্ত রোগীদের মধ্যে মাত্র ০.৩% ব্যক্তির মৃত্যু হয়। এদিকে, এশিয়া ও মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। জুলাই মাসে তুরস্কে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা আকাশচুম্বী হলেও অক্টোবরের শেষে সংক্রমণের হার কমেছে ২০%। ফিলিপাইন এবং মালয়েশিয়া দেশ দুটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোভিড মহামারির হটস্পট হিসেবে বিবেচিত ছিল। ফিলিপাইনে গত মাসে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ এবং মালয়েশিয়ায় প্রায় অর্ধেক কমেছে। সেপ্টেম্বরের তুলনায় ফিলিপাইনে মৃত্যুর হার পরিবর্তিত না হলেও এবং মালয়েশিয়ায় মৃত্যুহার অর্ধেকে নেমে এসেছে। | 3 |
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে সরানোর চেষ্টা হলে সরকার নিজেদের পতন ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। যে কোনো মূল্যে এ 'ষড়যন্ত্র' প্রতিহত করার ঘোষণাও দিয়েছে দলটি।
সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, 'বিশেষজ্ঞরা বলেছেন, লুই কানের নকশা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। এরপরও সরকার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারটি সরানোর চক্রান্ত করছে। জনগণ তাদের এ নীলনকশা বাস্তবায়ন করতে দেবে না।'
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, গৌতম চক্রবর্তী, এবিএম মোশাররফ হোসেন, মুনির হোসেন প্রমুখ।
বিএনপির এ নেতা বলেন, 'মেট্রো রেল প্রকল্পও লুই আই কানের নকশার ভেতর দিয়ে স্থাপন করা হবে বলে কার্যক্রম শুরু হয়েছে। এটা দেশবাসীর অজানা নয় যে, মূল নকশাবহির্ভূত স্থাপনা অপসারণের নামে সরকারের মূল লক্ষ্যই হচ্ছে জিয়াউর রহমানের মাজার এখান থেকে উচ্ছেদ করা। কিন্তু এ ষড়যন্ত্র দেশবাসী সফল হতে দেবে না।'
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সম্পর্কে রিজভী বলেন, 'বর্তমান ভোটারবিহীন সরকারের কোনো মানবিক মুখমণ্ডল নেই। তাদের উদ্দেশ্য সাধনে যে কোনো সহিংস পন্থা অবলম্বন করতে পারে। সে জন্য এ নির্বাচনে ভোটারদের সবসময় সজাগ থাকতে হবে।'
| 9 |
ইউরোপের দেশ সুইডেনে ইতিহাস গড়েছিলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। স্থানীয় সময় গতকাল বুধবার সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও অর্থমন্ত্রী ম্যাগডালেনা। তবে প্রধানমন্ত্রী হওয়ার ১২ ঘণ্টা না পেরোতেই পদত্যাগ করেছেন তিনি। মূলত তাঁর সরকারের ওপর থেকে জোট সঙ্গী গ্রিন পার্টির সমর্থন প্রত্যাহার ও পার্লামেন্টে বাজেট অনুমোদন করাতে ব্যর্থ হওয়ায় নাটকীয়ভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন ম্যাগডালেনা। খবর আল জাজিরা ও বিবিসির। পদত্যাগের পর সাংবাদিকদের ম্যাগডালেনা বলেন, 'জোট সরকারের ওপর থেকে কোনো দল সমর্থন তুলে নিলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। এটাই সুইডেনের সাংবিধানিক নিয়ম। এই নিয়ম মেনে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছি। সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ একটি সরকারের নেতৃত্ব দিতে পারি না আমি।' তবে শিগগিরই আবারও প্রধানমন্ত্রী পদে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন ইতিহাস গড়া ম্যাগডালেনা। তিনি বলেন, 'আমি স্পিকারকে বলেছি, পদত্যাগ করছি। তবে একক দলের নেতা হিসেবে সরকারপ্রধানের পদে দ্রুত ফিরে আসবো।' গত ১০ নভেম্বর সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পদত্যাগ করেন। ২০১৪ সাল থেকে গ্রিন পার্টিকে সঙ্গে নিয়ে সংখ্যালঘু জোটের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। চলতি বছরের শুরুর দিকে স্টেফান বলেছিলেন, দলের পরবর্তী নেতৃত্বকে যথেষ্ট সময় দিতে ২০২২ সালের সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন তিনি। স্টেফানের পদত্যাগের পর ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন ৫৪ বছর বয়সী ম্যাগডালেনা অ্যান্ডারসন। তিনি আগের সরকারে অর্থমন্ত্রী ছিলেন। গত মঙ্গলবার বামপন্থীদের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয় তাঁর। পেনশনের পরিমাণ বৃদ্ধির শর্তে অ্যান্ডারসনকে সমর্থন দেওয়ার আশ্বাস দেয় লেফট পার্টি। সোশ্যাল ডেমোক্র্যাটদের জোটের অংশীদার গ্রিন আর সেন্টার পার্টির সমর্থনও আগেই নিশ্চিত করেন ম্যাগডালেনা। তবে পার্লামেন্টে গতকালের ভোটের আগে বড় ধাক্কা খেতে হয় তাঁকে। এই দুই দলের এমপিরা ম্যাগডালেনা প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা না দিলেও লেফট পার্টির প্রতি বেশি সহানুভূতিশীল হলে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দেন। প্রাধানমন্ত্রী হতে ভোটাভুটিতে পার্লামেন্টের ১১৭ জন সদস্য ম্যাগডালেনার পক্ষে ভোট দেন। ৫৭ জন ভোটদানে বিরত থাকেন। ১৭৪ জন তাঁর বিপক্ষে ভোট দেন। ভোটদানে অনুপস্থিত থাকেন একজন। সুইডেনের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হয় না। প্রার্থীর বিরোধিতাকারীরা ১৭৫ জনের বেশি না হলেই চলে। তবে ম্যাগডালেনার প্রধানমন্ত্রী হওয়ার পর সুইডেনের পার্লামেন্টে শুরু হয় চরম নাটকীয়তা। ম্যাগডালেনার উত্থাপন করা বাজেট অনুমোদনে অস্বীকৃতি জানান গ্রিন পার্টির সদস্যরা। বিরোধের এক পর্যায়ে তাঁরা সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেন। এর জের ধরে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হয় ম্যাগডালেনাকে। | 3 |
স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে জীবনবাজি রাখা ছাত্রনেতা অভিজিৎ ধর বাপ্পী ধিক্কার জানিয়ে বলেছেন, 'সিনেমার টিকেট ব্ল্যাকার থেকে এখন হুইপ হয়েছেন সামশুল হক চৌধুরী। অনেকের কোলেই সে দোল খেয়েছে। বিএনপি'র কোলে খেয়েছে, জাতীয় পার্টির কোলে দোল খেয়েছিল। এখন আওয়ামী লীগের কোলে দোল খাচ্ছেন।' লন্ডন থেকে হুইপ সামশুল হক চৌধুরী বিচ্ছুর আদ্যোপান্ত তুলে ধরেছেন সাবেক এই ছাত্রনেতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুঃসময়ের এই কণ্ডারি জানালেন, 'বিচ্ছুকে আমি অনেক আগে থেকেই জানতাম। সিগারেটের ব্ল্যাকার, শাড়ির চোরাকারবারী, আদম ব্যাপারী, জায়গার দালালি করতো।' অভিজিৎ ধর বাপ্পি ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সহ-সভাপতি ছিলেন। স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় এই ছাত্র নেতা হামলা মামলা জুলুমের শিকার হন। তবুও জীবনের ঝুঁকি নিয়েই দলকে আঁকড়ে ছিলেন। কিন্তু অসংখ্য রাজনৈতিক মামলার মুখে শেষ পর্যন্ত দেশে থিতু হতে পারেননি। সুদূর লন্ডনে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার রয়েছেন দেশের অভ্যন্তরে ঘটা নানা অনিয়মের বিরুদ্ধে। সম্প্রতি তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ছয় মাসের জন্য দায়িত্ব পাওয়া প্রশাসক খোরশেদ আলম সুজনের দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, অনিয়মের বিরুদ্ধেও কথা বলে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু করে দেন। সর্বশেষ তিনি যেন বিস্ফোরণ ঘটালেন হুইপ সামশুল হক চৌধুরীকে নিয়ে। অভিজিৎ ধর বাপ্পী বলেন, "একদিন আমি অবাক হয়ে যাই সিগারেটের ব্ল্যাকার ও সিনেমার টিকিট কারবারী বিচ্ছুকে দেখে! এমইএস কলেজের সাবেক ভিপি মামুনুর রশিদ মামুনের অফিসে একদিন দেখি তাকে। দেখেই আমি জানতে চাইলাম, কিরে বিচ্ছু এখানে কি করে? তখন মামুন আমাকে বলল, 'সামশু ভাই আমাদের দলে চলে এসেছেন।' এরপর সামশু আমাকে ওই রুমের বাইরে এসে একটি গাড়ি দেখালো। পাজেরো জিপ। বললো, 'এটি আমার গাড়ি! সেটি ২০/২২ বছর আগের কথা। এখন সেই সামশুই জাতীয় সংসদের হুইপ!' অভিজিৎ ধর বাপ্পি বলেন, "সামশু বিচ্ছুর আগ্রাসনের কারণে অনেক ভালো কাজ হচ্ছে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জামাল উদ্দিন করোনাকালে অসহায় মানুষদের জন্য 'আইসোলেশন সেন্টার' করতে চেয়েছিলেন। কিন্তু বিচ্ছু সেখানে বাধা দিয়েছিল। একুশে পদকপ্রাপ্ত হায়দার ভাই নিরন্ন মানুষের জন্য খাদ্য বিতরণের চেষ্টা করেছিলেন। তাও বাধার কারণে সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের মানুষের জন্য যে করোনার ভ্যাকসিন আনলো তা চুরি করে বিক্রি করেছে হুইপ ও তার ভাইয়েরা।" সর্বশেষ বিচ্ছু যা করেছে তা মেনে নেওয়া যায় না উল্লেখ করে বাপ্পি বলেন, "১৫ আগস্ট ভয়াবহ রক্তাক্ত শোকের ঘটনা ঘটেছিল। যা আমাদের অস্তিত্বের সাথে জড়িত, আমাদের আবেগের সাথে জড়িত বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধু, সেই জাতির পিতাকে হত্যার পরে খুনি মোশতাকের মন্ত্রিসভায় শপথ নেয়া অধ্যাপক নুরুল ইসলামের নামে পটিয়ার আদালত ভবনের পাশের সড়কটির নামকরণ করেছে হুইপ। সে নাকি আওয়ামী লীগার! এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ভাবতেই অবাক লাগে সিনেমার টিকেট ব্ল্যাকার কীভাবে যে হুইপ হয়ে যান! কী আর বলবো!" ভিডিও... বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলের কয়েকশ' গজ দূরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে পুলিশের একটি চেকপোস্টের কাছে দুই দফায় বোমা বিস্ফোরণে নিহতদের মধ্যে ছাত্রলীগের দুই নেতাকর্মী রয়েছে।
তারা হলেন, জান্নাতুন ফাইম ও অহিদুল ইসলাম অপু।
শনিবার সন্ধ্যায় ওই বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। আহত হয়েছেন অর্ধশতাধিক। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জান্নাতুন ফাইমের চাচাতো ভাই শামিম বাবুল সমকালকে জানান, বোমা বিস্ফোরণে নিহত জান্নাতুন ফাইম দক্ষিণ সুরমা ছাত্রলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি আরও জানান, ফাইম কুচাই স্কুল ও কলেজের এইচএসসি শিক্ষার্থী। কোচিং এ যাওয়ার জন্য বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর বোমা বিস্ফোরণে সে মারা যায়।
শামিম বাবুল আরও জানান, ফাইমের বাবা কামাল আহমেদ কুচাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
অপরদিকে অহিদুল ইসলাম অপুর চাচা দেলোয়ার হোসেন সমকালকে জানান, অপু মহানগর ছাত্রলীগের কর্মী। তার মা নেভি আকতার সুলতানা ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বাবা সিরাজুল ইসলাম ওই ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন।
এদিকে গত রাতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। আইএসের মুখপত্র 'আমাক'-এর বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য জানায়
প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে শিববাড়ির উস্তার মিয়ার আতিয়া মহলের নামের বাড়িতে তল্লাশির সময় নিচ তলা থেকে পুলিশ ও র্যা বকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়।
পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান শুরু করে বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার রোকনউদ্দীন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সেখানে থেমে থেমে গুলির ঘটনা ঘটে।
শনিবার সকাল থেকে জঙ্গি আস্তানা 'আতিয়া মহল' ঘিরে অভিযান চালায় সেনাবাহিনী।
সেনাবাহিনীর 'অপারেশন টোয়াইলাইট' শুরুর নয় ঘণ্টা পর ঘটনাস্থলে সাংবাদিকদের অভিযানে থাকা সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, অভিযান চলবে।
তিনি বলেন, 'অভিযানে আতিয়া মহল থেকে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩০ জন পুরুষ, ২১ জন নারী এবং অবশিষ্ট শিশু রয়েছে।' সেনাবাহিনীর এ কর্মকর্তা আরও বলেন, 'জঙ্গি আস্তানা থেকে ১০/১২টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। ভিতরে কতজন জঙ্গি রয়েছে তা বলা যাচ্ছে না। তারা বাড়ির বিভিন্ন জায়গায় বোমা স্থাপন করেছে।'
সেনাবাহিনীর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছু পরই বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
এর আগে আতিয়া মহলের মালিক উস্তার মিয়ার ছেলে রিপন জানান, জানুয়ারি মাসে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন ওই বাসার নিচতলায় ওঠেন। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন বলে জানান তারা।
বাড়ির মালিক উস্তার মিয়া জানান, পাঁচ তলা ভবনের প্রতিটি তলায় ৬টি করে ইউনিট রয়েছে। এ ভবনে ২৭টি পরিবার বসবাস করে। শুক্রবার তারা সেখানে আটকা পড়ে। এর আগে পাশের আরেকটি চার তলা ভবনে বসবাসকারীদের সরিয়ে নেয় পুলিশ।
পুলিশ জানায়, কিছুদিন আগে এই এলাকায় বাড়ির মালিকের কাছে ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য চাওয়া হয়। উস্তার মিয়া তার বাড়ির ভাড়াটিয়াদের সম্পর্কে থানায় যে তথ্য জমা দেন, সেগুলি যাচাই বাছাই করে পুলিশের সন্দেহ হয়। এই সন্দেহের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তল্লাশিতে গেলে ভেতর থেকে তাদের উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করা হয়।
| 6 |
কুমিল্লা: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসের সংক্রমণে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২৯। একই সময়ে জেলায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪০ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৬৫৯ জনে।আজ সোমবার বিকেলে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, জেলায় গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় একজন, বুড়িচং উপজেলায় একজন, ব্রাহ্মণপাড়া উপজেলায় একজন, সদর দক্ষিণ উপজেলায় একজন ও বরুড়া উপজেলায় একজন। মৃতরা সবাই পুরুষ।অন্যদিকে করোনায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি করপোরেশন এলাকায় ১৯ জন, আদর্শ সদর উপজেলায় দুজন, সদর দক্ষিণ উপজেলায় চারজন, বুড়িচং উপজেলায় তিনজন, ব্রাহ্মণপাড়া উপজেলায় একজন, দাউদকান্দি উপজেলায় একজন, দেবীদ্বার উপজেলায় একজন, লাকসাম উপজেলায় দুজন, লালমাই উপজেলায় একজন, নাঙ্গলকোট উপজেলায় একজন, বরুড়া উপজেলায় তিনজন, মনোহরগঞ্জ উপজেলায় একজন ও তিতাস উপজেলার একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এ পর্যন্ত জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৩ হাজার ৮৫৯ জনের। আর রিপোর্ট পাওয়া গেছে ৭৩ হাজার ৩৮২ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৫৯ জনের শরীরে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৫ জন। | 6 |
১৭ এপ্রিল ২০২১-তে প্রথম আলোয় প্রকাশিত একটি ছবিতে চোখ আটকে যায়। ১৮ বছর বয়সী এক শ্রমিকের লাশের ছবি। মনে হচ্ছে এখনো তারুণ্য না পার হওয়া ছেলেটি নির্বিঘ্নে ঘুমাচ্ছেন আর সন্তানের মুখ দুই শীর্ণ হাতে আঁকড়ে ধরে আছেন মা। ছবির ক্যাপশন পড়ে বুঝলাম মা মাথা নিচু করে আহাজারি করছেন। মা আর মৃত সন্তানের এ ছবিটির মতো হৃদয়বিদারক এ পৃথিবীতে কি আর কিছু আছে? অথচ এই গল্পটি অন্য রকম হতে পারত। যে বকেয়া বেতনের জন্য প্রতিবাদ করতে গিয়ে গুলি খেয়ে মরলেন, সেই বেতনে হয়তো তরুণটি মায়ের জন্য একটি নতুন শাড়ি কিনে আনতে পারতেন। মায়ের চোখে অশ্রুর বদলে থাকতে পারত সুখের হাসি। চট্টগ্রামের বাঁশখালী কয়লাবিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের বয়স ১৮ থেকে ২৪-এর মধ্যে। জীবন শুরু করতে না করতেই শেষ হয়ে গেল। এই বিদ্যুৎকেন্দ্র ঘিরে শুরু থেকেই জনমানুষের বিরোধিতা ছিল। এর আগেও এই বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে প্রাণহানি ঘটেছে। আমাদের এই দেশে গরিবের মৃত্যু সহজ, সংক্ষিপ্ত আর খুব সস্তা। তাই কয়েক লাখ টাকার ক্ষতিপূরণে মুখ বন্ধ হয়ে যায় সবার। হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু বিচার হয় না। বকেয়া বেতনের দাবিতে আন্দোলন যেকোনো দেশেই স্বাভাবিক ঘটনা। আন্দোলন ঠেকানোর তো নানা উপায় আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি করে মেরে ফেলার মতো ঘটনা বারবার কেন ঘটছে, তার কারণ বিশ্লেষণ করা প্রয়োজন। সাধারণত কর্তৃত্ববাদী সরকারব্যবস্থায় সবকিছু নিয়ন্ত্রণে রাখতে ভয়ের সংস্কৃতি সমাজের সব স্তরে জারি রাখা প্রয়োজন হয়, তারই ধারাবাহিকতায় যেকোনো ধরনের প্রতিবাদ ও আন্দোলনকে কঠোর হাতে দমন করা জরুরি হয়ে পড়ে। সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী কর্তৃত্ববাদী সরকারগুলোর জন্য এখন সবচেয়ে বড় হুমকি যে কোনো ধরনের গণ-আন্দোলন। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সম্ভবত জানেন যেকোনোভাবে আন্দোলন ঠেকাতে হবে। তাই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে কোনো সংযম দেখা যাচ্ছে না। তারা হয়তো এটাও জানেন যে তাদের এ ধরনের আচরণ সরকারের সমর্থন পাবে। এখন প্রশ্ন আসতে পারে সরাসরি সরকারবিরোধী আন্দোলন নয়, এমন ক্ষেত্রেও কেন সরকার এত কঠোর। বাংলাদেশের বিগত নির্বাচনগুলো ব্যাপক প্রশ্নবিদ্ধ। এমন একটি বাস্তবতায় বর্তমান সরকার তার ক্ষমতায় থাকার বিষয়টিকে বৈধতা দিতে উন্নয়নের বয়ানকে ব্যবহার করছে। যে কোনো ধরনের 'উন্নয়ন' কাজে ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে প্রকৃতি ও পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ড ঘটে, যার বিরোধিতাও হয়। এই উন্নয়নের পথযাত্রায় দেশের মানুষ কতটা লাভবান হচ্ছে সেই প্রশ্ন থাকলেও একটি শ্রেণি যে লাভাবান হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। তাই ক্ষমতার আশপাশে থাকা যেকোনো গোষ্ঠীর বিনিয়োগের বিরুদ্ধে আন্দোলনকেও 'উন্নয়নবিরোধী' হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাংলাদেশের অর্থনীতির অভূতপূর্ব অগ্রগতি হয়েছে বলে আমরা শুনে আসছি। উন্নয়নের এই স্তুতি দেশের গণ্ডি ছড়িয়ে দেশের বাইরেও শোনা যায়। বিশ্বব্যাংক আর আইএমএফও তাদের উন্নয়নের সফলতা দেখাতে বাংলাদেশের কথা উল্লেখ করে। মানব উন্নয়ন সূচকের নানা ধারায় বাংলাদেশ কীভাবে দ্রুতগতিতে উন্নতি করছে, তা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। সুশাসন, শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো ও রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়াও বাংলাদেশ কীভাবে উন্নয়ন করছে, তা অনেকের কাছে একটি ধাঁধা। তবে বাংলাদেশের এই দ্রুত উন্নতির প্রতিফলন কি সমাজের সব স্তরে রয়েছে নাকি অল্প কিছু মানুষ ফুলে-ফেঁপে উঠছেন, তা একটি জরুরি প্রশ্ন। আর এই কথিত উন্নয়নের মান নিয়েও প্রশ্ন তোলা দরকার। ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) গবেষণায় দেখা যায়, করোনা মহামারিতে দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হয়েছে। এমনকি করোনা মহামারি আসার আগেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে ধনী-গরিব বৈষম্যও বেড়েছে। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের 'বাংলাদেশ অর্থনীতি ২০১৭-১৮: প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা' অনুযায়ী বাংলাদেশে ধনীরা আরও ধনী আর গরিবেরা আরও গরিব হচ্ছেন। সবচেয়ে দরিদ্র ৫ শতাংশের খানাপ্রতি আয় (হাউজহোল্ড ইনকাম) ২০০৫ সালে ছিল ১ হাজার ১০৯ টাকা। ২০১৬ সালে তা কমে ৭৩৩ টাকা হয়। আর ধনী ৫ শতাংশের ২০০৫ সালে খানাপ্রতি আয় ছিল ৩৮ হাজার ৭৯৫ টাকা। এই আয় ২০১৬ সালে দ্বিগুণের বেশি বেড়ে দাঁড়ায় ৮৮ হাজার ৯৪১ টাকায়। তাই যে ব্যবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ বসবাস করছে, তা যেন কেবল ধনিক শ্রেণির সুবিধা দেখে আর ওপরে ওঠার সিঁড়ি তৈরি করে দেয়। আর খেটে খাওয়া সাধারণ মানুষ কোনো ইস্যুতে প্রতিবাদ করলেই ধেয়ে আসে জুলুম, তাদের সেই সব দাবি-দাওয়া যত ন্যায্য ও ন্যায়সংগতই হোক না কেন। ধনীর জামিন হয় আদালতে না এসেই, তাদের দুয়ারে উপস্থিত থাকে উড়োজাহাজ। যাঁরা গণতন্ত্রের কমতিকে উন্নয়নের খাতিরে বৈধতা দিতে চান, গণতন্ত্রের প্রশ্নে চীনের মডেলকে কার্যকরী মনে করেন, তাঁরা ভুলে যান চীনের মডেলে লুটেরাতন্ত্র আর দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় না। কোনো ধরনের সামাজিক উন্নয়ন কর্মসূচি না নিয়ে, শুধু ধনিক শ্রেণি তোষণ করে যে উন্নয়ন, তা একদিকে সমাজে বৈষম্য বাড়ায় আর অন্যদিকে গণতন্ত্রহীনতাকেও বৈধতা দেয়। তাই আমরা না পাই গণতন্ত্র, না পাই সত্যিকারের উন্নয়ন। আমরা পাই শ্রমিকের রক্ত-ঘামে ধনীর উল্লম্ফন, আর গরিবের দীর্ঘশ্বাস ভরা 'উন্নয়ন'। সাইমুম পারভেজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ও রাজনীতি বিভাগের শিক্ষক। | 8 |
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভবন নির্মাণ করতে গিয়ে স্থানীয় প্রভাবশালী মহলকে চাঁদা না দেওয়ায় মামলা-হয়রানির শিকার হয়েছে এক প্রবাসীর পরিবার। মিথ্যা মামলায় পরিবারের সদস্য সিঙ্গাপুরপ্রবাসী শাহাদত মিয়া গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে। একই মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন শাহাদতের দুই ভাই কুয়েতপ্রবাসী কাউসার মিয়া ও দুবাইফেরত আরশ মিয়া। শুধু তাই নয়, প্রভাবশালী মহলটি নির্মাণাধীন বহুতল ভবনের পিলার ভেঙে গুঁড়িয়ে দিয়ে সিমেন্ট, রডসহ অন্যান্য নির্মাণসামগ্রী লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার পরও পুলিশ আসামিদের ধরছে না। এতে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ধোপাখালী গ্রামের মুছলিম মিয়ার পরিবার। কিশোরগঞ্জ জেলা শহরের গণমাধ্যমকর্মীদের কাছে নিজেদের এমন অসহায়ত্বের বর্ণনা দেন গৃহকর্তা মুছলিম মিয়া ও তার মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজমিন তাবাসসুম। ভুক্তভোগী মুছলিম মিয়া জানান, তার চার ছেলে ও এক মেয়ে। চার ছেলের মধ্যে সবার বড় কাউসার কুয়েতপ্রবাসী, কুয়েতফেরত আরশ মিয়া বর্তমানে ঢাকায় পাদুকা ব্যবসা করে, শাহাদত হোসেন ও ছোট ছেলে মোশারফ সিঙ্গাপুরপ্রবাসী। একমাত্র মেয়ে তাবাসসুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ছে। তিনি জানান, ধোপাখালী গ্রামের বাড়ির জায়গার পরিমাণ কম হওয়ায় পারিবারিক উদ্যোগে পাশের নাসিরাকান্দা এলাকায় বাড়ি করার জন্য ৩১ শতাংশ জমি কেনা হয়। সেই জমিতে পাকা ভবন নির্মাণের জন্য কুয়েতপ্রবাসী কাউসার মিয়া ও সিঙ্গাপুরপ্রবাসী শাহাদত কয়েক মাস আগে দেশে ফেরেন। অক্টোবরে চারতলা ভবনের কাজ শুরুর উদ্যোগ নিলে স্থানীয় প্রভাবশালী মঞ্জু মিয়া পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু মুছলিম মিয়া চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে মঞ্জু মিয়া ক্ষিপ্ত হন। এরই মধ্যে মঞ্জু মিয়ার বাড়িতে কে বা কারা হামলা চালিয়ে তাদের আহত করেছে অভিযোগে গত ২৪ নভেম্বর থানায় মামলা করেন। মামলায় মুছলিম মিয়ার তিন ছেলে কাউসার মিয়া, শাহাদত মিয়া ও আরশ মিয়াকে আসামি করা হয়। পরে ওইদিনই শাহাদতকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার এড়াতে শাহাদতের দুই ভাই কাউসার ও আরশ আত্মগোপনে চলে যান। মুছলিম মিয়ার অভিযোগ, তিন ছেলের অনুপস্থিতির সুযোগে গত ২৯ নভেম্বর রাতে মঞ্জু মিয়া ও তার লোকজন নির্মাণাধীন ভবনের পিলার গুঁড়িয়ে দেয়। তারা অস্থায়ী টিনের ঘর ভাঙচুর শেষে ট্রাকভর্তি করে সিমেন্ট, রডসহ অন্যান্য নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে ৫ ডিসেম্বর তাবাসসুম বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা করলেও অজ্ঞাত কারণে আসামি ধরছে না পুলিশ। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দিচ্ছে প্রভাবশালী মহলটি। গত শুক্রবার সন্ধ্যায় মুসলিম মিয়ার স্ত্রী রোকেয়া বেগমকে ০১৯২৮৬২৪৭২৪ নম্বর থেকে ফোন দিয়ে বলা হয়, 'তোদের হত্যার পর বস্তায় ভরে কোথায় ফেলব, তা কেউ জানতেও পারবে না।' এ ব্যাপারে মঞ্জু মিয়া জানান, মুছলিম মিয়ার ছেলেরা অন্য জায়গা থেকে বালু কিনে ভবনের জায়গা ভরাট করেছেন। এ নিয়ে তার ছেলে মনিরের সঙ্গে মুছলিম মিয়ার ছেলেদের কথা কাটাকাটি ও ঝগড়া হয়েছে। তবে নির্মাণাধীন ভবনের অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন তিনি। কুলিয়ারচর থানার ওসি আবদুল হাই তালুকদার জানান, তাবাসসুমের অভিযোগের পরিপ্রেক্ষিতেই চুরির মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। | 6 |
নানা জটিলতার কারণে প্রায় দুই যুগ হাসপাতালে সিজারসহ সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ ছিল। অবশেষে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ২১ বছর পর সিজার শুরু হয়েছে। এই উদ্যাগকে স্বাগত জানিয়ে চরম সন্তোষ প্রকাশ করেছেন ভূঞাপুরবাসী।রোববার (৫ সেপ্টেম্বর) দুটি সিজারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে করা দুটি সিজারের দুজনেই সুস্থ আছেন। তাঁরা দুজন হলেন, উপজেলার পূর্ব ভূঞাপুরের আসাদুজ্জামানের স্ত্রী হ্যাপি আক্তার (২৫) এবং পাশের ঘাটাইল উপজেলার যোগিহাটি গ্রামের মোস্তফার স্ত্রী তাহমিনা খাতুন (২০)।সিজার দুটি সম্পূর্ণ করেন ডা. মোছা. সালমা জাহান। এ সময় তাঁকে সহযোগিতা করেন শিশু বিশেষজ্ঞ ডা. খন্দকার সাঈদ হোসেন, অ্যানেসথেসিয়া ডা. মো. আজিজুল হক, আরএমও ডা. এনামুল হক ও ডা. নিশাদ সাইদা।সিজারিয়ান দম্পতি ও তাঁদের পরিবার সন্তোষ প্রকাশ করে বলেন, বাইরের অন্যান্য ক্লিনিকের চেয়ে এখানে অর্থ অনেক কম খরচ হয়েছে ও সিজারের সময় কম লেগেছে। মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছেন।এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এএফএম সাহাবুদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন প্রমুখ। | 6 |
ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে যৌন সহিংসতার মারাত্মক অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে মেকেলে শহরে অনেক বেশি ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ পেয়েছে জাতিসংঘ। সহিংস ঘটনায় জড়িত পক্ষগুলোর কাছে এ ধরনের অপরাধের জন্য শূন্য সহনশীলতা নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যৌন সহিংসতাবিষয়ক জাতিসংঘের দূত প্রমীলা প্যাটেন বলেছেন, সহিংসতার হুমকিতে নিজ পরিবারের মধ্যেই জোর করে ধর্ষণের ঘটনা ঘটানোর মতো পীড়াদায়ক অভিযোগও রয়েছে। তাইগ্রের বিদ্রোহীদের সঙ্গে কয়েক সপ্তাহের লড়াই শেষে গত ২৮ নভেম্বর মেকেলে দখল করে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের দূত জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বদলেও যৌন সম্পর্ক স্থাপনে অনেক নারীকে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক চিকিৎসাকেন্দ্রে জরুরি জন্মনিরোধকের চাহিদা ও যৌন সংসর্গে সৃষ্ট রোগের পরীক্ষা বেড়ে গেছে। সংঘাতময় অঞ্চলে এমনটা ঘটলে তা থেকে যৌন সহিংসতার বিষয়টি জানা যায়। প্রমীলা প্যাটেন আরও বলেছেন, অনেক শরণার্থীশিবিরেও নারী ও কিশোরীদের ওপর যৌন সহিংসতা ঘটছে বলে খবর মিলছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ গত ৪ নভেম্বর তাইগ্রের বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল ও আকাশপথে হামলার নির্দেশ দেন। এক মাসের বেশি লড়াইয়ের পর তিনি তাইগ্রের ক্ষমতাসীনদের বিরুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা দেন। তবে তাইগ্রে অঞ্চলের শাসক দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) নেতারা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ১৯৯১ সালে টিপিএলএফের নেতৃত্বে ইথিওপিয়া থেকে সামরিক সরকার উৎখাত করা হয়। ২০১৮ সালে আবি প্রধানমন্ত্রী হওয়ার আগপর্যন্ত দেশটির রাজনীতিতে নিয়ন্ত্রণ ছিল এ গোষ্ঠীর। তবে এরপর থেকে গোষ্ঠীটির নেতারা অভিযোগ করে আসছেন, আবি তাঁদের এড়িয়ে চলেছেন। দেশের দুর্দশাময় পরিস্থিতির জন্যও আবি সরকারকে অভিযুক্ত করেন তাঁরা। আর তখন থেকেই শুরু আঞ্চলিক নেতৃত্ব ও ফেডারেল সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন। টিপিএলএফের বিরুদ্ধে গত নভেম্বরে অভিযান শুরু করেছে ইথিওপিয়ার সরকার। সেনাবাহিনী ও টিপিএলএফের মধ্যে লড়াইয়ে কয়েক শ মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। সংঘাতে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ এবং সুদানে পালিয়ে গেছে একদল শরণার্থী। | 3 |
রাজবাড়ীতে নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ শেষে শহরের পান্না চত্বরে অবস্থান নেয়।এ সময় শিক্ষার্থীরা হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকে। তারা বলে, কেন শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে শিক্ষার্থীদের হাফ পাশ থাকবে? হাফ পাশ ঢাকার বাইরের শিক্ষার্থীদেরও দিতে হবে। ২০১৮ সালে তারা যে আন্দোলন করেছিল সেটা এখনো শুধু আশ্বাসেই রয়ে গেছে। তারা আর কোনো আশ্বাস চায় না। ৯ দফা দাবির বাস্তবায়ন দেখতে চায়।পরে ডিসি অফিস মোড়ে পুলিশ ও শিক্ষার্থীরা মোটরসাইকেলের লাইসেন্স চেক করে। বেশকিছু মোটরসাইকেলের সঠিক কাগজ, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট না থাকায় চালককে জরিমানা ও মোটরসাইকেল জব্দ করা হয়। এরপর রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা কর্মসূচি গতকালের মতো সমাপ্ত ঘোষণা করে।বিক্ষোভ মিছিলে রাজবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।ওসি শাহাদত হোসেন জানান, তাঁরা কাজ করছেন। যেসব যানবাহনের ফিটনেস নেই এবং যেসব চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে। | 6 |
টেস্ট ক্রিকেটে অভিষেকে শতরান হয়ে গেল শ্রেয়াস আয়ারের। বিশ্বের ১১০তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। ভারতের ১৬তম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন শ্রেয়াস। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭১ বলে ১০৫ রান করে আউট হয়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব আছে শিখর ধাওয়ান, রোহিত শর্মা, গুন্ডাপ্পা বিশ্বনাথ, পৃথ্বি শ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরিন্দর অমরনাথ, সুরেশ রায়না, লালা অমরনাথ, আব্বাস আলি বেগ, মহম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিংহ, বীরেন্দ্র সহবাগ, প্রবীণ আমরে ও এজি কৃপাল সিংহের। শ্রেয়াসের আগে ভারতের হয়ে শেষবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন পৃথ্বী। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিলেন তিনি। অর্থাৎ তিন বছর পরে ভারতীয় ক্রিকেটে ফের অভিষেক টেস্টে শতরানের নজির স্থাপিত হলো শ্রেয়াসের হাত ধরে। রানের হিসেবে ভারতীয়দের মধ্যে ধাওয়ানের পরে রয়েছেন রোহিত (১৭৭), বিশ্বনাথ (১৩৭), পৃথ্বী (১৩৪), সৌরভ (১৩১), সুরিন্দর অমরনাথ (১২৪), রায়না (১২০), লালা অমরনাথ (১১৮), বেগ (১১২), আজহার (১১০), শোধন (১১০), হনুমন্ত (১০৫), সহবাগ (১০৫), আমরে (১০৩) ও কৃপাল (১০০)। এছাড়া আজহারের প্রথম তিনটি টেস্টে শতরানের নজির রয়েছে। সৌরভ প্রথম দু'টি টেস্টে শতরান করে আজহারের কাছাকাছি পৌঁছেছিলেন। বিডি প্রতিদিন/এমআই | 12 |
অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিতে সর্বদাই মুখিয়ে থাকেন টাইগার দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অন্যরা যখন প্র্যাকটিস শেষ করে ড্রেসিংরুমে গিয়ে বিশ্রাম নিতে থাকেন, তখনও মুশফিককে দেখা যায় নেটে, সেন্ট্রাল উইকেট কিংবা বোলিং মেশিনে ব্যাটিং ঝালিয়ে নিতে। কিন্তু করোনার কারণে গৃহবন্দি হয়ে পড়েছেন তিনি। ১ জুন বিসিবি অফিস খুলে স্বল্প পরিসরে তাদের কার্যক্রম শুরু করেছে। তাই মিরপুরে অনুশীলনের অনুমতি চেয়েছিলেন মুশফিক। তিনি একা নন, জানা গেছে আরও কজন ব্যাটসম্যানও অনুশীলনের ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকসহ অন্য ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দেয়নি। কারণ বোর্ডের পরিকল্পনা হলো, জীবাণুমুক্ত পরিবেশ সৃষ্টি করার পর সবাইকে অনুশীলনে নিয়ে আসার। এই বিষয়ে বিসিবি'র প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি বলেন, মুশফিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। সে এককভাবে অনুশীলন করতে চায়। তবে আমরা তাকে বলেছি যে, অনুশীলনের জন্য এখন উপযুক্ত সময় নয়, ঘরেই তার অনুশীলন করা উচিত। অনুশীলন গুরুত্বপূর্ণ, তবে আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন,অল্পসংখ্যক ক্রিকেটার এককভাবে অনুশীলনের জন্য জানিয়েছিল। তবে সবার জন্য আমাদের বার্তা ছিল একই। আমরা আমাদের সুবিধাদি জীবাণুমুক্ত করার জন্য কাজ করছি। তবে এই কাজটি এখনও শেষ হয়নি।' করোনাভাইরাস এখন এক মূর্তিমান আতঙ্ক। কোভিড-১৯'এ সংক্রমণের শঙ্কায় প্রতিটি মানুষ। তাই সব ধরনের পরিস্থিতি বিবেচনা করে এবং নিরাপত্তার কথা ভেবে মুশফিকদের অনুশীলন এর অনুমতি দেয়নি বিসিবি। তাছাড়া ব্যাটিং-বোলিং প্র্যাকটিস তো আর একা একা করা যায় না। বোলিং মেশিনে নেট করলেও মেশিন অপারেট, বল কুড়িয়ে দেয়া এবং আনুসাঙ্গিক মিলে আরও দুই-তিন জন সহকর্মী প্রয়োজন। | 12 |
বাংলাদেশে নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যানে ভেন লিওভেন বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য বেশ সন্তোষজনক অবস্থানে রয়েছে, তবে সেটাকে আরো উন্নীত করতে হলে দুদেশের বেসরকারীখাতের মধ্যকার যোগাযোগ আরো বৃদ্ধি করতে হবে। এছাড়া বাংলাদেশ সরকার গৃহীত 'ডেল্টা প্ল্যান'-এর কার্যকর বাস্তবায়নে ভবিষ্যতে বৃহৎ বিনিয়োগ প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশের আভ্যন্তরীন বাজার অত্যন্ত বৃহৎ ও সম্ভাবনাময় উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, স্থানীয় জনগনের চাহিদা মেটাতে বিশেষকরে কৃষিখাতের আধুনিকায়ন খুবই জরুরী। তিনি উল্লেখ করেন, সারা পৃথিবীতে কৃষি পণ্য রপ্তানিতে নেদারল্যান্ডস্ -এর অবস্থান দ্বিতীয় এবং বাংলাদেশ কৃষিখাতে নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও পণ্যের বহুমুখীকরণে ডাচ উদ্যোক্তাদের অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সহায়তা নেওয়ার আহ্বান জানান। এছাড়াও বিশেষকরে বাংলাদেশে নদীপথের টেকসই উন্নয়ন, নদীশাসন, নদীখনন ও সর্বোপরি জলজ অবকাঠামো নির্মাণে ডাচ বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) -এর সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে বাংলাদেশে নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যানে ভেন লিওভেন বুধবার ডিসিসিআইতে সাক্ষাৎ করে এসব কথা বলেন। এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, এফসিএস, এফসিএ এবং সহ-সভাপতি মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ২০১৯-২০ অর্থবছরে দু দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১.২৩ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি ও রপ্তানির পরিমান ছিল যথাক্রমে ১৩৮ মিলিয়ন এবং ১.০৯ বিলিয়ন মার্কিন ডলার। ঢাকা চেম্বারের সভাপতি বলেন, বাংলাদেশ মূলত তৈরি পোষাক, হিমায়িত মাছ এবং চামড়া ও চামড়াজাত পণ্য নেদারল্যান্ডসে রপ্তানি করে এবং বাংলাদেশে হতে আরো বেশি হারে তৈরি পোষাক ও পরিবেশবান্ধব পাট ও পাটজাত প্রভৃতি পণ্য বেশি হারে আমদানির আহ্বান জানান। এছাড়াও বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানী, নদী ব্যবস্থাপনা ও নদী শাসন, ডিজিটাল শিল্পখাত এবং সমুদ্র অর্থনীতি অত্যন্ত সম্ভাবনায় হিসেবে উল্লেখ করে, এ খাত সমূহে বিনিয়াগের জন্য নেদারল্যান্ডস এর উদ্যোক্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। বাংলাদেশের সমুদ্র অর্থনীতি অত্যন্ত সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে, ঢাকা চেম্বারের সভাপতি বলেন, এ খাতের সুফল ভোগ করতে নেদারল্যান্ডস্ -এর অভিজ্ঞতা ও দক্ষতা খুবই কার্যকর ভূমিকা পালন করতে পারে। রিজওয়ান রাহমান আরো বলেন, ডিসিসিআই এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে চলতি বছরের ২৬ অক্টোবর হতে সপ্তাহব্যাপী 'বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন' আয়োজন করবে এবং এ সম্মেলনের বিটুবি সেশনসমূহে ডাচ বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান জানান। | 0 |
বরেণ্য সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান তিনি। তার ছেলে সামির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন ঢাকায়। ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার ছেলে সামির আহমেদ। 'এই দেশ আমার সুন্দরী রাজকন্যা', 'আয় রে মা আয় রে', 'উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম', 'সব কটা জানালা খুলে দাও না', 'মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে', 'সেই রেললাইনের ধারে', 'মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না'-এমন বহু কালজয়ী গানের স্রষ্টা এ শিল্পী। তিনি প্রেমের জন্য লিখেছেন- 'আমার সারা দেহ খেও গো মাটি', 'ভাড়া কইরা আনবি মানুষ', 'প্রেমের তাজমহল'সহ আরও বহু জনপ্রিয় গান। | 2 |
বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে নিউইয়র্কে শোক-সমাবেশ ও দোয়া-মাহফিল করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রুকলীনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডের একটি মিলনায়তনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি লিডার মোহাম্মদ হানিফের সভাপতিত্বে দোয়া-মাহফিল পরিচালনা করেন ক্বারী মাওলানা সুলতান মাহমুদ। মাহফিলে অন্যদের মধ্যে ছিলেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য মোস্তফা কামাল পাশা মানিক, হাজী জাফরউল্লাহ, হাজী কামালউদ্দিন, ইদ্রিস আলম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সেক্রেটারি এ টি এম মাসুদ, আওয়ামী লীগের চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিটের সেক্রেটারি মমিনুল হক সুমন, আওয়ামী লীগ নেতা মো. দুলাল, আবুল বাশাল, মো. রিদওয়ান, আবুল কাশেম, মো. সিরাজ, মো. আকবর প্রমুখ। উল্লেখ্য, সৈয়দ আশরাফের মৃত্যুসংবাদ জানার পরই এ কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে, আওয়ামী লীগের এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি নূরল আমিন বাবু, ফ্লোরিডাস্থ বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি। বিডি প্রতিদিন/এনায়েত করিম | 4 |
সিরিয়ায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ব্লক ধসে চার শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (০২ ফেব্রুয়ারি) দেশটির আলেপ্পো শহরে এ ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। ঘটনাস্থল থেকে একটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে। সেইসঙ্গে উদ্ধারকারী দল তৎপরতা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, ঘটনাটি আলেপ্পোর সালাহেদিনে অঞ্চলে যুদ্ধের সময়ের বিদ্রোহী এলাকায়। যে এলাকাটি তখন বোমা হামলায় ধ্বংস হয়েছিল। তাছাড়া অঞ্চলটিতে আরও অনেক ভবন ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তারপরও মানুষ এসব ভবনে ঝুঁকি নিয়ে বাস করছে। তবে ভবনগুলোর অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করছে কর্তৃপক্ষ। জাতিসংঘের তথ্যমতে, আলেপ্পোয় ৩৫ হাজারেরও বেশি ভবনের ক্ষতি হয় বোমা হামলায়। যার একটি ছোট্ট অংশের অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে। | 3 |
টিকা নেওয়ার পর কোন অসুবিধা হয়নি, ব্যথাও পাইনি, টেরও পাইনি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে সস্ত্রীক কোভিড-১৯ টিকা গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আজকে আমি এবং আমার স্ত্রী টিকা নিলাম। খুবই ভালো লাগলো। কোনো অসুবিধা হয়নি। কোনো ব্যথাও লাগেনি। টেরও পাওয়া যায় নি। কথা বলতে বলতেই টিকা প্রদান করা হলো। খুবই সুচারুরূপে আমাদের প্রশিক্ষিত নার্স এই টিকা দিয়েছেন। এ সময় সবাইকে দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে করে টিকা গ্রহণের আহ্বান জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি সবাইকে আগেও নিবন্ধন করতে বলেছি, আবারও সবাইকে আহ্বান করব। আপনারা সবাই নির্ভয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে যথা সময়ে টিকা নিয়ে নিন। এই টিকা নেওয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে করোনা মুক্ত হতে পারব এবং করোনাকে জয় করব। গত বৃহস্পতিবার কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, প্রথমত তো ৫৫ বছরের ঊর্ধ্বে যারা ছিলেন তাদেরকে দেওয়া হয়েছিল, পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে যখন ৪০ বছর থেকে উন্মুক্ত করা হলো, তখন আমি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছি। শনিবার আমার ঠিক আক্রমণের নির্ধারিত দিন ছিল। যেহেতু নির্ধারিত তারিখের পরের দিনে দেওয়া যায়, সেজন্য আজ প্রথম কার্যদিবসে আমি এবং আমার স্ত্রী টিকা গ্রহণ করলাম। এখানে আসার পর সার্ভার-ডাউন আছে জেনেছেন জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, এটা তো কারিগরি প্রক্রিয়াগত বিষয়। আমাকে পরিচালক বলেছেন - ঠিক হয়ে যাবে। আমি আশা করব যে, যত দ্রুত সম্ভব এটি যেন ঠিক হয়ে যায়। কারণ এরই মাঝে টিকা গ্রহণে মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। সবাই ভিড় করছে। অযথা কেউ যেন হয়রানির শিকার না হয়, সেটা লক্ষ্য রাখা বাঞ্ছনীয়। নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কোন অভিযোগ পাচ্ছেন কিনা - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন হয়ে গেছে। সুতরাং, সবাই কিন্তু এই প্রক্রিয়াটা জানে। যেহেতু প্রক্রিয়াটা বাংলায়, সুতরাং, সবাই সহযোগিতা নিতে পারছে। এছাড়া ওয়ার্ডভিত্তিক নিবন্ধন বুথ করা হচ্ছে। আমাদের রেড ক্রিসেন্টের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। আমরা আশা করছি, সুষ্ঠুভাবেই হচ্ছে। আর টুকটাক যেসব কারিগরি সমস্যা হচ্ছে, সেগুলো সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকালে মহানগর জেনারেল হাসপাতালে ডিএসসিসি মেয়রের সহধর্মিণী আফরিন তাপস কোভিড-১৯ টিকা গ্রহণের পর পরই ডিএসসিসি মেয়র টিকা গ্রহণ করেন। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী এবং তার সহধর্মিণী কাজী উম্মে সালমা মহানগর জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকা গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ চন্দ্র রায়, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। | 6 |
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মধ্যবয়সী ফার্মেসি ব্যবসায়ী কাজল রায়। তাঁর শরীরে বাসা বেঁধেছিল কঠিন ব্যাধি। তিন বছর আগে লিভারের দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সামর্থ্য ছিল না লিভার প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসার। কঠিন বাস্তবতার এই সময়টিতে ভালোবাসায় ত্যাগের অনন্য উদাহরণ সৃষ্টি করলেন কাজলের স্ত্রী মনিকা রায়। প্রিয়তমের জীবন বাঁচাতে নিজের লিভারের একটি অংশ স্বামীকে দান করলেন তিনি। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় প্রশংসায় ভাসছেন মনিকা।মনিকা রায়ের স্বজন ও মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সেলিনা আক্তার জানান, তিন বছর আগে মাধবপুর পৌরসভার রায়েরপাড়ার বাসিন্দা বজ্রলাল রায়ের ছেলে কাজল রায়ের লিভারে সমস্যা দেখা দিলে তিনি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান। কিন্তু সুস্থ হয়ে ওঠেননি। প্রায় ছয় মাস আগে কাজল রায় ভারতের হায়দারাবাদে অবস্থিত এআইজি হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাকে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন। এরপর আর কোনো উপায় না পেয়ে মনিকা রায়ের লিভার থেকে কিছু অংশ কেটে নিয়ে কাজলের লিভারে প্রতিস্থাপন করা হয়। প্রায় ১০ দিন আগে তাঁরা দেশে ফিরেছেন এবং দুজনই সুস্থ রয়েছেন।মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মো. তারেকুজ্জামান বলেন, রক্তের সম্পর্ক ছাড়া একজনের লিভারের সঙ্গে অন্যজনের লিভার ম্যাচ করা দুর্লভ। এই দম্পতির সৌভাগ্যের কারণেই হয়তো তাঁদের এই অবস্থা থেকে উত্তরণ ঘটেছে।তারেকুজ্জামান আরও জানান, কাজল রায় অসুস্থ হওয়ার পর থেকে তার মাধবপুর বাজারের রায় ফার্মেসিটিরও দেখাশোনা করে যাচ্ছেন মনিকা রায়।কাজল রায় বলেন, 'আমি ও আমার স্ত্রীর সুস্থতা কামনায় সবার আশীর্বাদ চাই।' | 6 |
দক্ষিণ কোরিয়া আবারও বাংলাদেশি কর্মী গ্রহণ শুরু করেছে। গতকাল বুধবার ৯২ জন শ্রমিক গিয়েছেন দেশটিতে। ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোরিয়ান এয়ারের চার্টার্ড ফ্লাইট যোগে ৯২ জন বাংলাদেশি কর্মী কোরিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। এটি এ বছর বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের কোরিয়ার উদ্দেশ্যে প্রথম ব্যাচ। ৯২ জন শ্রমিকের মধ্যে ৪৪ কর্মী নতুন নিয়োগপ্রাপ্ত এবং বাকিরা পুনঃপ্রবেশ কর্মী। ২০২১ সালের ডিসেম্বর থেকে এই পর্যন্ত ২০৩ জন বাংলাদেশি কর্মী কোরিয়াতে গেছেন।দক্ষিণ কোরিয়ার সরকার করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে বিদেশি কর্মী গ্রহণ স্থগিত করে। ২০২১ সালের ডিসেম্বর থেকে প্রবাসীদের গ্রহণ করা আবার শুরু করে। গত ডিসেম্বরে কোরিয়ায় ১১১ জন বাংলাদেশি শ্রমিক গিয়েছে।কোরিয়া ইপিএস (এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম) প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে মাঝারি ও নিম্ন-দক্ষ বিদেশি কর্মী গ্রহণ করে আসছে। তবে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কোরিয়ান সরকার সীমিত সুযোগে এবং পর্যায়ক্রমে কোয়ারেন্টিনসহ কঠোর করোনা সুরক্ষামূলক ব্যবস্থাসহ গত বছরের নভেম্বর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।ঢাকার দেশটির রাষ্ট্রদূত লি জ্যাং-গুণ জোর দিয়ে বলেন যে, বাংলাদেশের ইপিএস কর্মীরা কোরিয়া-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যা শুধু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নই নয়, কোরিয়ান শিল্পে শ্রমশক্তি সরবরাহেও অবদান রেখেছে। তিনি বাংলাদেশের কর্মী প্রাপ্তির পুনঃপ্রবর্তনকে স্বাগত জানান এবং আশা করেন যে কোরিয়া আগামী বছরগুলিতে বাংলাদেশ থেকে আরও বেশি ইপিএস কর্মীকে স্থান দিতে সক্ষম হবে।এ পর্যন্ত ইপিএস পদ্ধতিতে ২০ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিককে কোরিয়ায় পাঠানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী, কোরিয়া থেকে বাংলাদেশে রেমিট্যান্সের প্রবাহ ২০২০-২১ অর্থবছরে ২০ কোটি ৯১ লাখ ডলার। যা প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্সের ত্রয়োদশ প্রধান উৎস। কোরিয়া ১৭ কোটি ৭৮ লাখ ডলার নিয়ে ২০১৯-২০ অর্থবছরে ১২তম স্থানে ছিল। কোরিয়া থেকে রেমিট্যান্সের মাত্রা সাম্প্রতিক বছরগুলিতে দ্রুত বৃদ্ধি পেয়েছে। | 6 |
যা কিছু সম্পাদনা হয় না তা সাংবাদিকতা নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়া সাংবাদিকতা নয়, কারণ এখানে সম্পাদনা হয় না। সাংবাদিকতায় অবশ্যই সম্পাদনা থাকতে হবে।' আজ সোমবার (৬ জুন) সকালে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নঈম নিজাম এসব কথা বলেন। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা উল্লেখ করে তিনি বলেন, 'সাংবাদিকতা এমন একটি চ্যালেঞ্জ যা ২৪ ঘণ্টা অনুভব করতে হবে। সাংবাদিকতা মানে আপনাকে জানতে হবে আপনি মৃত্যুকূপে যাচ্ছেন। সাংবাদিকতায় আবেগ অনুভূতির কোনো স্থান নেই।' দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা। তিনি তার বক্তব্যে বলেন, 'সাংবাদিকতা একটি মহান পেশা। আমার ছাত্ররা যখন সফলতার সাথে এই পেশায় কাজ করে তখন সত্যিই আমি গর্ববোধ করি।' অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন, সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা কামাল হায়দার, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল। | 1 |
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি চলছে, তা শেষ হওয়ার পর অভ্যন্তরীণ বাজারকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য আবার ঘুরে দাঁড়াবে বলেই আমার মনে হয়। কারণ, কৃষি উৎপাদন ভালো হচ্ছে। আর পোশাক খাত রপ্তানি কার্যক্রমে ফিরতে পারলে এবং সরকার উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখলে বাজারে চাহিদা থাকবে। মানুষ কাজে ফিরলে আমরা আগের জায়গায় ফিরে যেতে পারব। তবে দুটি সমস্যা সামনে আসতে পারে। তা হলো, মার্কিন ডলারের প্রাপ্যতা কিছুটা কমে যাওয়া এবং ব্যাংকের ওপর ঋণের চাপ তৈরি হওয়া। ডলার সরবরাহ আগের মতো না থাকার আশঙ্কা রয়েছে। কারণ, প্রবাসীরা আগামী দিনগুলোতে কম অর্থ পাঠাবেন। এখন রপ্তানি খাত থেকেও আয় কম। বাংলাদেশ ব্যাংকে ডলারের মজুত অবশ্য অনেক ভালো অবস্থায় আছে। তাই বাজারটি যাতে স্থিতিশীল থাকে, সেটা নিশ্চিত করতে হবে। এদিকে সরকার বেসরকারি খাতকে যে প্রণোদনা দিয়েছে, তা ব্যাংকনির্ভর। ব্যাংক খাত এমন একটি খাত, যেটি সমস্যায় পড়লে দেশের পুরো ব্যবসায়িক পরিস্থিতি খারাপ হবে। তাই কোনো অবস্থায় ব্যাংক খাতকে বিপাকে ফেলা যাবে না। রপ্তানি বাজারে আমাদের পণ্যের প্রচুর চাহিদা তৈরি হচ্ছে। বিভিন্ন দেশে দেড় মাস বন্ধ থাকার পর যখন দোকানপাট খুলছে, তখন প্রচুর পণ্যের দরকার হচ্ছে। প্রাণ-আরএফএল কিন্তু এখন অনেক বেশি ক্রেতার কাছ থেকে খাদ্যপণ্যের চাহিদা পাচ্ছে। যারা আগে আমাদের ক্রেতা ছিল না, তারাও চীনের পাশাপাশি একটি-দুটি দেশ থেকে পণ্য কেনার কৌশল নিয়ে এগোচ্ছে। বাংলাদেশ সুযোগটি নিতে পারে। বাংলাদেশের মানুষ শত প্রতিকূলতার মধ্যেও কাজ করতে অভ্যস্ত। সরকার যখনই আমাদের বলল যে যথাযথ সুরক্ষাব্যবস্থা নিয়ে কারখানা চালানো যাবে, তখনই কিন্তু শ্রমিকেরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজে ফিরে এলেন। ভারতে কারখানায় যথেষ্ট সংখ্যক শ্রমিক পাওয়া যাচ্ছে না। তারা সমস্যায় রয়েছে। আমাদের শ্রমিক ভাইবোনেরা কিন্তু কাজে যোগ দিয়েছেন। দুই মাসে যে লোকসান হয়েছে, তা আমরা কাটিয়ে উঠতে পারব। এ জন্য ব্যাংক, ডলার ও বন্দর পরিস্থিতি ভালো থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, বন্দর কোনো ছাড় দেওয়ার বিষয় নয়। যেকোনো মূল্যে সচল রাখতে হবে। ২৪ ঘণ্টা কাজ করতে হবে। জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাড়তি সময় কাজ করে নিজেদের গড়ে তুলেছে। বাংলাদেশের মানুষকেও এ রকম মানসিক প্রস্তুতি নিতে হবে যে আমরা করোনার ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি সময় কাজ করব। এ জন্য কাজের সময় আরেকটু বাড়ানো যেতে পারে। প্রয়োজনে কারখানায় ঈদের ছুটি কমিয়ে আনতে হবে। এভাবে যতটা বাড়তি সময় কাজ করা যায়। তাহলে যে ক্ষতি হয়েছে, তা সবাই মিলে কাটিয়ে উঠতে পারব। কারখানায় উৎপাদনশীলতাও বাড়াতে হবে। কারণ, ক্রেতারা এখন আগের চেয়ে কম দামে পণ্য নিতে চাইছে। এ ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। উৎপাদনশীলতা বাড়াতে পারলে আমরা রপ্তানি বাজারে আরও প্রতিযোগিতা করতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, এক ইঞ্চি জমিও যাতে খালি না থাকে। কথাটি আমার মনে দাগ কেটেছে। বাংলাদেশের কৃষকেরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেন। আমাদের কৃষিতে আরও জোর দিতে হবে। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে বাড়ির আঙিনায় সবজির আবাদ করতে হবে। আমি এমন একটি অর্থনীতির প্রস্তাব রাখছি, যেটি যতটা সম্ভব অভ্যন্তরীণ উৎপাদনভিত্তিক হবে। নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি পণ্য রপ্তানিও করতে পারব। সরকার দ্রুতই একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। সে জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। তবে আমি চাইব ছোটদের মধ্যে যারা বেশি ক্ষতিগ্রস্ত, তারা যেন সহায়তা পায়। যেমন দেশে ২৫ লাখের মতো দোকানমালিক রয়েছেন, যাঁরা ব্যবসায়িক কর্মকাণ্ড সচল রাখেন, তাঁদের প্রণোদনা প্যাকেজের আওতায় নিয়ে আসতে হবে। | 0 |
চট্টগ্রামে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ আকিলপুর এলাকার মৃত আবু তাহেরের ৮ বছর বয়সী ছেলে সন্তান তানভীর হাসান জন্মগতভাবে হার্টে ছিদ্র ও ফুসফুসে রক্তনালী সংযোগ বিচ্ছিন্নের জটিল রোগে আক্রান্ত। শিশুটির মা রাবিয়া বেগম চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে সন্তানের চিকিৎসা করে আসছেন। দীর্ঘদিন চিকিৎসার পর চিকিৎসকরা ছোট্ট এ শিশুর অপারেশন করার পরামর্শ দিয়েছেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রেফার করেছেন। এই অবস্থায় তার অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু হতদরিদ্র ও স্বামীহারা রাবিয়ার পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব। রাবিয়ার নিজের কোনো সম্পদ নেই। স্বামীর পরিবার থেকে পাওয়া বসতভিটা ও জমি বন্ধক রেখে বিভিন্ন হাসপাতালে সন্তানের চিকিৎসা করে এখন নিঃস্ব। শিশুটির চিকিৎসায় সহযোগিতা করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন অসহায় এই মা। নিচে দেওয়া ব্যাংক, বিকাশ ও নগদ নাম্বারে সহযোগিতা পাঠানো যাবে। ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. নাম: হিসাব নম্বর: - মা রাবিয়া বেগমের বিকাশ নম্বর:+ (পার্সোনাল) নগদ নম্বর: + (পার্সোনাল)। (সংবাদ বিজ্ঞপ্তি)। | 6 |
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ দেশে বিএনপি ক্ষমতায় ছিল, লুটপাট ছাড়া কিছু করেনি। আজ বিএনপির করুণ অবস্থা! বিএনপি বিলুপ্তির পথে এগিয়ে চলেছে! আজ রোববার বেলা ১১টায় ভোলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এমন মন্তব্য করেন। তোফায়েল আহমেদ বলেন, 'বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল। এক নেতা আরেক নেতার বিরুদ্ধে বলছে। ছয়জন এমপি হয়েছে, পাঁচজন শপথ নিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। এ অবস্থার মধ্যে কেন শপথ নিল, কেন নিল না। তাঁদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে।' সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, 'নির্বাচনের সময় আমার বিরুদ্ধে বিএনপি থেকে যে আলমগীর হাজী (গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সভাপতি) দাঁড়িয়েছিলেন, তিনি তো এই ভেলুমিয়া ইউনিয়নে ভোট চাইতেই আসেনি। কারণ, তাঁরা প্রস্তুত ছিলেন না। বিএনপি একটা নির্বাচনী এলাকায় ৪-৫ জনকে মনোনয়ন দিয়েছে। যে টাকা বেশি দিয়েছে, তার নমিনেশন নিশ্চিত হয়েছে। সুতরাং, এ দল টিকতে পারে না।' ভোলা-১ আসনের সাংসদ নেতা-কর্মীদের উদ্দেশে তোফায়েল বলেন, 'আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নিজেদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়। আমি কোনো অন্যায়কে সহ্য করব না।' ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ। ভোলার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায়-দরিদ্র লোকজনের মধ্যে তিন দিনে (রবি থেকে মঙ্গলবার) সাংসদ তোফায়েল আহমেদ প্রায় ৪০ হাজার ঈদবস্ত্র বিতরণ করেছেন। সাংসদ তোফায়েল আহমেদ বলেন, 'আমাদের দেশ দারিদ্র্যমুক্ত হতে চলেছে। বিএনপি নামে একটা দল আছে, আরও অনেক দল আছে, কেউ আপনাকে সাহায্যের জন্য আসে না, তারা আসে ভোটের সময়। আওয়ামী লীগ ভোটকে সামনে রেখে রাজনীতি করে না। আওয়ামী লীগ গরিবের জন্য রাজনীতি করে।' সাবেক বাণিজ্যমন্ত্রী আরও বলেন, 'ভেলুমিয়া ইউনিয়নের অনেক উন্নয়ন হয়েছে। এমন একদিন ছিল নৌকায় এক দিন লাগত ভোলা যেতে। এখন গাড়িতে বাড়ি যেতে পারেন, ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করেছি। পাশের ইউনিয়ন ভেদুরিয়ায় টেক্সটাইল ইনস্টিটিউট হচ্ছে। গাড়ি চরে বাড়ি যাবেন, ঘরে ঘরে বিদ্যুৎ পাবেন, কেউ স্বপ্নেও ভাবেননি। আমরা করেছি। গাজিরচরের মতো দুর্গম চরেও বিদ্যুৎ পৌঁছে গেছে।' তোফায়েল আহমেদ ঘোষণা করেন, 'ভেলুমিয়ায় একটা পর্যটনকেন্দ্র হবে। ভেদুরিয়াতে গ্যাস পেয়েছি। ভোলা গ্যাসভিত্তিক কলকারখানা গড়ে উঠছে। নদীর তীরে ব্লক বাঁধ দেওয়া হচ্ছে। ভোলাকে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলায় রূপান্তরিত করার জন্য কাজ করে চলেছি।' | 9 |
কুয়াকাটা সৈকতে পাওয়া গেছে বিরল প্রজাতির দু'টি মৃত কচ্ছপ। মঙ্গলবার দুপুরে কুয়াকাটা সৈকতের পশ্চিমে গঙ্গামতি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এগুলো দেখতে পায় পর্যটকরা। দুই থেকে তিনদিন আগে মারা যাওয়া জলপাই রংয়ের কচ্ছপ দু'টির শরীরে পঁচন ধরেছে। বালুচরে আটকা পড়া একটি কচ্ছপের ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ২০ কেজি হতে পারে বলে ধারণা করেছেন বনবিভাগের গঙ্গামতি বিটের কর্মকর্তারা। গঙ্গামতি বিটের কর্মকর্তারা জানান, কচ্ছপ দু'টি বালুচাপা দেওয়া হয়েছে। সৈকতের জীববৈচিত্র্য রক্ষার কাজে নিয়েজিত ব্লুগার্ডের সদস্য হানিফ ও মনির হাওলাদার সমকালকে বলেন, সামুদ্রিক কচ্ছপ সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ডিম দিতে বালিয়াড়িতে আসে। শ্বাস-প্রশ্বাস নিতে পানির উপরিভাগে উঠলে জেলেদের জালে আটকা পড়ে। এ প্রজাতির কচ্ছপগুলো সমুদ্রের তলদেশে অবস্থান করে। ওই টিমের অপর সদস্য ইমরান জানিয়েছেন, ডিম পেড়ে সাগরে ফিরে যাওয়ার সময়ও বিভিন্ন বন্যপ্রাণীর আক্রমণ কিংবা সৈকতে চলাচল করা বাহনের চাকায় পিষ্ট হয়ে মারা যেতে পারে কচ্ছপগুলো। এর আগে সোমবার বিকেলে গঙ্গামতি সৈকতে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন দেখা গিয়েছিল। ওই ডলফিনটির পেট কাটা ছিল। ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি সমকালকে বলেন, মৃত সামুদ্রিক কচ্ছপ দু'টি অলিভ রিডলে প্রজাতির। সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রজাতির কচ্ছপ অত্যন্ত গুরুত্বপূর্ণ জলজ প্রাণি। সমুদ্রের ক্ষতিকর জেলি ফিশ এ কচ্ছপ খেয়ে ফেলে। যা মাছের বংশ বিস্তারে সহায়ক ভূমিকা রাখে। এ প্রজাতির কচ্ছপ বাংলাদেশে বন্যপ্রাণী আইনে সংরক্ষিত। বর্তমানে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় অলিভ রিডলেকে 'সংকটাপন্ন', গ্রিণ টার্টলকে 'বিপন্ন' এবং হকসবিল টার্টলকে 'মহাবিপন্ন' প্রজাতির কাতারে রাখা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সমকালকে বলেন, কুয়াকাটা সৈকতে বিপন্ন হচ্ছে জলজ বিভিন্ন প্রাণী। সামুদ্রিক সম্পদ রক্ষায় জেলেদের সচেতনতার পাশাপাশি সুবিধাভোগীদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচতন হতে হবে। | 6 |
ঘরের মাঠে আগামী বছর অনুষ্ঠেয় জুনিয়র এশিয়া কাপ হকির শিরোপা জিততে এখন থেকেই নিজদের প্রস্তুত করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। এ টুর্নামেন্টটি আয়োজন করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে। এমন চমৎকার আয়োজনে সফলতার পাশাপাশি বাংলাদেশ হকি ফেডারেশন খেলার মাঠেও যুবাদের ভালো পারফরম্যান্স চায়। তাই বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ এবং ওমান অনূর্ধ্ব-২১ হকি টেস্ট সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে ওমান অনূর্ধ্ব-২১ হকি দলের বিপক্ষে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বুধবার (১০ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে আশরাফুলদের বিপক্ষে ঘুরে দাঁড়ায় ওমানের যুবারা। ফলে দুদলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। আগামীকাল তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল ওমান অনূর্ধ্ব-২১ দলের মোকাবেলা করবে। সিরিজের সবকটি ম্যাচ ইউটিউব ও ফেসবুকে লাইভ স্ট্রিমিং করছে স্পোর্টস লাইফ টিভি। সিরিজের অবশিষ্ট ৩ ম্যাচের যে কোনো একটি ম্যাচ এটিএন বাংলা মাঠ থেকে সম্প্রচার করবে বলে জানিয়েছে। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের যুবাদের মুখোমুখি হয় ওমানের যুবারা। তবে এ দিন ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে সফরকারীরা। কিন্তু এতে কোনো লাভ হয়নি রাশেদ আল ফাজারিদের। বেশ কয়েকটি সুযোগ পেয়েও বাংলাদেশের জালে বল পাঠাতে ব্যর্থ হন তারা। কারণ বাংলাদেশ অভিজ্ঞতা আর সামর্থ্যে যে এগিয়ে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে রাশেদ আল ফাজারিরা। তবে প্রথম দুই কোয়ার্টারে দুদলের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ১২ মিনিটে ওমানের রাশেদ আল ফাজারির ওয়ান অন ওয়ান চান্স ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর। দ্বিতীয় কোয়ার্টারে কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু রাজীব দাসের শট ফিরিয়ে দেন ওমান গোলরক্ষক ইদ্রিস আল বুলুশি। এর ফলে বাংলাদেশের যুবারা গোল করতে মরিয়া হয়ে ওঠে। তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই লিড নেয় বাংলাদেশ। মাহবুব হোসেনের ফিল্ড গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। দুর্দান্ত লড়াই করে ৩৪ মিনিটে রাশেদ আল ফাজারির পেনাল্টি কর্নারে সমতায় ফেরে ওমান। এরপর ৪১ মিনিটে আবার রাশেদ আল ফাজারির ফিল্ড গোলে ২-১ এ লিড নেয় ওমান। তবে ৪৩ মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে ২-২ এর সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশ দল ভারতে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু নানা কারণে যাত্রা ভঙ্গ হওয়ায় ঘরের মাঠে ওমানকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ হকি ফেডারেশন। পাকিস্তান হয়ে বাংলাদেশে আসে ওমান। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা দিয়েছে মধ্য প্রাচ্যের দলটি। | 12 |
করোনা সংক্রমণ মোকাবেলা করতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার জন্য 'কমিউনিস্ট পার্ট অব চায়না'র আন্তর্জাতিক বিভাগ ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে জাসদকে ১০,০০০ মাস্ক ও ২০টি ইনফারেড থার্মোমিটার উপহার হিসাবে পাঠিয়েছে। চীনা দূতাবাস থেকে গতকাল মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটেজাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জসিম উদ্দিন কাছে এ সকল উপহার সামগ্রী তুলে দেন চীনা দূতাবাসের কর্মকর্তা মি. ফেং।
বিডি প্রতিদিন / অন্তরা কবির | 6 |
ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচ আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস হতে দেরি হচ্ছে। দুপুর থেকে টানা মুষলধারে বৃষ্টির পর কিছুক্ষণ বন্ধ থাকলেও টস শুরুর আগে ফের গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা। ভেজা মাঠ খেলার উপযোগী করতে কাজ করছেন মাঠ কর্মীরা। ত্রিদেশীয় টি-২০ সিরিজে প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের। এখন পর্যন্ত টি-২০'তে ৮টি টুর্নামেন্ট খেলেছে সাকিবের দল। ২ বার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি। যদিও টি-২০'দে পরিসংখ্যানে এগিয়ে আফগানরা। এখন পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে দু'দল। এর মধ্যে ৪ বার জয় পেয়েছে আফগানদের। ২ বার জিতেছে বাংলাদেশ। বিডি প্রতিদিন/এনায়েত করিম | 12 |
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৫তম 'ড্র' অনুষ্ঠিত হয়েছে। ছয় লাখ টাকার প্রথম পুরস্কারজয়ীর নম্বর ০৪৬৯০৮০। এ ছাড়া তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারজয়ীর নম্বর ০৪৬৯৯৫৫; এক লাখ টাকা করে দুইটি তৃতীয় পুরস্কারজয়ীর নম্বর ০৬৪৩১৪৮ ও ০৭৩৭২০১। প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারজয়ীর নম্বর ০০৮৩৬১৫ ও ০৯২১১১১। রবিবার (৩১ অক্টোবর) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই 'ড্র' পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৬৫টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ এবং গড এই 'ড্র'-এর আওতাভুক্ত। উপরোক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়। নিম্নে বর্ণিত সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। ৫ম পুরস্কার (প্রতিটি ১০ হাজার টাকা) বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো : ০০১০৭৯৬, ০২৯২০২২, ০৪৪৮৬৩৮, ০৬১৬২৪৩, ০৮৭৩৫৩৬, ০০৭৮৪৩৪, ০৩১৬৭৬২, ০৪৫২৫৬৬, ০৬৪০৭৪৯, ০৮৭৬৯৭১, ০১৩৮৯৮৮, ০৩৭৩৯৪০, ০৫১১২২৯, ০৬৭৭০৮২, ০৯১৮০০৯, ০১৪৯৮৫৫, ০৩৮৮৬৫৫, ০৫২০৯৩২, ০৭৩২৬৪৩, ০৯৪০১৩৮,০১৬৫৮৩৩, ০৩৯১৯১৪, ০৫৩১০৪৮, ০৭৩৪৯২৯, ০৯৫৪২৯৫, ০১৯৫১৪৮, ০৩৯৩১৫০, ০৫৫২৪৭২, ০৭৯৭২৫০, ০৯৫৮৮২৪, ০২৩৪২৩১, ০৩৯৭৪৩০, ০৫৬০২৮০, ০৮২২৯৯৯, ০৯৬৭৯২৭, ০২৭০৩০৪, ০৪৪৫৭১৭, ০৫৯০৬২৪, ০৮৪০০২৭ ও ০৯৭২১৬৩। | 6 |
ইন্দোনেশিয়ার জাকার্তা বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই ১৮৯ জন আরোহীকে নিয়ে যে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে, তার চালকের আসনে ছিলেন একজন ভারতীয় নাগরিক। ভাব্যে সুনেজা (৩১) নামে বিমানের ওই পাইলট মূলত দিল্লির ছেলে। সাত বছর আগে তিনি ইন্দোনেশিয়ার লায়ন এয়ারে যোগ দেন। তখন থেকে তিনি জাকার্তাতেই থাকতেন। লায়ন এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ক্যাপ্টেনের দায়িত্বপালন করছিলেন ভাব্যে সুনেজা। তার কো-পাইলট ছিলেন মি হারভিনো, সাথে ছিলেন ছয়জন ক্রু বা বিমানকর্মী। সুনেজার ছয় হাজার ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো-পাইলট হারভিনোও পাঁচ হাজার ঘণ্টারও বেশি বিমান চালিয়েছেন বলে ওই এয়ারলাইন্সের বিবৃতিতে জানানো হয়। ভাব্যে সুনেজার 'লিঙ্কড ইন' প্রোফাইল থেকে জানা গেছে, তার স্কুলজীবনের পড়াশোনা দিল্লিতেই। পূর্ব দিল্লির ময়ূরবিহার এলাকায় একটি নামী বেসরকারি স্কুলের ছাত্র ছিলেন তিনি। বেল এয়ার ইন্টারন্যাশনাল থেকে তিনি পাইলট হিসেবে প্রশিক্ষণ নেন। তার বিশেষ দক্ষতা ছিল বোয়িং-৭৩৭ প্যাসেঞ্জার জেট চালানোর ক্ষেত্রে। লায়ন এয়ারে যোগ দেয়ার আগে তিনি কয়েকমাস এমিরেটস এয়ারলাইন্সেও ট্রেইনি পাইলট হিসেবেও কাজ করেছিলেন। দুর্ঘটনার কারণ নিয়ে লায়ন এয়ার অবশ্য এখনও কোনো মন্তব্য করেনি। সংস্থার সিইও এডওয়ার্ড সিরেটইট বলছেন,'কী কারণে বিমানটি ভেঙে পড়ল তা নিয়ে আমরাও বেশ বিভ্রান্তই বলা যায়। কারণ বিমানটি ছিল একেবারেই নতুন!' | 3 |
আফগানিস্তানে শেষ হল মার্কিন অধ্যায়। ৩১ আগস্ট সময়সীমা থাকলেও স্থানীয় সময় ৩০ আগস্ট বিকাল সাড়ে ৩টায় সব শেষ মার্কিন বিমান ছেড়ে যায় কাবুল বিমানবন্দর। ফলে নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করল যুক্তরাষ্ট্র। এরমধ্য দিয়ে শেষ হল দেশটিতে আমেরিকার দীর্ঘ ২০ বছরের সামরিক অভিযান। এরপরই রাতভর ফাকা গুলি ছুড়ে উল্লাস শুরু করে তালেবান। গোটা দেশ এখন তালেবানের নিয়ন্ত্রণে। গেল ২০ বছরে আফগানিস্তানে অভিযান চালানোর সময় প্রাণ দিতে হয়েছে ২৪শ' মার্কিন সেনাকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, এখনই তালেবানের সাথে কাজ করবে না ওয়াশিংটন। সবার আগে তালেবানকে বৈধতা অর্জন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিডি প্রতিদিন/কালাম | 3 |
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিউতে ভর্তি ছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা ও উপস্থাপিকা পূর্ণিমা। সুস্থ হলেও ডাক্তার বলেছিলেন প্রায় দুইমাস বিশ্রামে থাকতে। তাই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে পারছেন না তিনি। তবে আরটিভিতে তার নামে প্রচারিত 'এবং পূর্ণিমা'র শুটিংয়ে অংশ নিলেন তিনি। সম্প্রতি বাংলা গানের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিনার ও প্রীতমকে নিয়ে শুটিং করলেন 'এবং পূর্ণিমা'র। দুই শিল্পীর জানা-অজানা পছন্দ-অপছন্দ ও গানের বিভিন্ন দিক নিয়ে মজার আড্ডা দিলেন পূর্ণিমা। অনুষ্ঠানটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, 'শুরু থেকেই এ অনুষ্ঠান উপস্থাপনার কাজটি বেশ উপভোগ করছি। এখানে স্ক্রিপ্ট থাকছে। প্রযোজককে আমি বলেছি, যাতে অতিথিদের সম্মান বজায় রেখে প্রশ্নগুলো সাজানো হয়। সে অনুপাতেই প্রশ্ন রাখা হচ্ছে। বিশ্রামের মাঝেই এবারের পর্বটির শুটিং করলাম। আশা করি পর্বটি সবার ভালো লাগবে।' সোহেল রানা বিদ্যুতের প্রযোজনা অনুষ্ঠানটি গ্রন্থনা করছেন অনিন্দ্য মামুন। প্রীতম ও মিনারকে নিয়ে এবারের পর্বটি শনিবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে। | 2 |
নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাসায় গতকাল শনিবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াতের 'হিট স্ট্রং ২৭' অভিযানে নিহত জঙ্গি যশোরের ফজলে রাব্বির লাশ নিতে চান তার বাবা। গতকালের ওই অভিযানে নিহত হন রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার 'পরিকল্পনাকারী ও জোগানদাতা' তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি। পরে বাকি দুজনেরও পরিচয় প্রকাশ করে পুলিশ। মনিরুল আরও জানান, ফজলে রাব্বির গ্রামের বাড়ি যশোরের কিসমত নওয়াপাড়ায়। তিনি গত এপ্রিল মাস থেকে নিখোঁজ ছিলেন বলে উল্লেখ করে তার বাবা হাবিবুল্লাহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। হাবিবুল্লাহ স্থানীয় কোনো এক কলেজের সাবেক অধ্যক্ষ বলে জানা গেছে। ফজলে রাব্বির বাবা কাজী হাবিবুল্লাহ ছেলের মরদেহ নেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। বিডি-প্রতিদিন/ ২৮ আগস্ট, ২০১৬/ আফরোজ | 6 |
সভ্যতার অগ্রগতির সঙ্গে মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। নির্বিচারে ধ্বংস করছে বন, কাটছে পাহাড়, পোড়াচ্ছে কয়লা ও অন্য জীবাশ্ম জ্বালানি। সহ্য করতে না পেরে প্রকৃতি হয়ে উঠেছে বৈরী। জলবায়ুতে দেখা দিয়েছে বিপর্যয়। ফলে আদি বাসস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে বিভিন্ন পশু-পাখি।এসব প্রাণী নতুন স্থানে নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস। বন্য প্রাণীর স্থানচ্যুতির কারণে ৫০ বছরের মাথায় বিশ্বে অনেকগুলো মহামারি দেখা দিতে পারে। কোনোটা হতে পারে চলমান করোনা মহামারির মতো বা তার চেয়েও বেশি বিপর্যয়কর। যুক্তরাষ্ট্রের পরিবেশবিষয়ক জার্নাল দ্য নেচারে গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।এতে বলা হয়, বন্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ইতিমধ্যে প্রায় ১০ হাজার ভাইরাস শনাক্ত হয়েছে, যেগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে 'নীরবে ঘোরাফেরা' করছে। প্রাণীগুলো নিজেদের অভয়ারণ্য থেকে স্থানচ্যুত হওয়ার কারণে এমনটি হচ্ছে। ২০৭০ সালের মধ্যে এ ধরনের ভাইরাসের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। এসব ভাইরাস প্রাণী থেকে প্রাণীতে, প্রাণী থেকে মানুষে ছড়াতে পারে।পাঁচ বছরে ৩ হাজার ১৩৯টি বন্য প্রাণীর ওপর গবেষণা করে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। গবেষণাটি করোনা মহামারি শুরু হওয়ার আগেই শেষ হয়। তবে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে এত দিন লেগেছে। ওই প্রতিবেদন তৈরির সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রোগবিষয়ক বিশেষজ্ঞ গ্রেগরি অ্যালবেরি।তিনি বলেন, নতুন মহামারি যে আসন্ন, তা নিয়ে সংশয় নেই। কয়েক দশকে বিশ্ব অতিরিক্ত গরম হওয়ার পাশাপাশি অনেক বেশি রুগ্ন হয়ে পড়বে। জলবায়ু পরিবর্তনের জন্য ইতিমধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা হলেও তা ঠেকানো যাবে না।অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে আফ্রিকার বিভিন্ন অঞ্চল, ভারত, পূর্ব চীন, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মতো উষ্ণ অঞ্চল ছেড়ে অপেক্ষাকৃত ঠান্ডা অঞ্চলে পাড়ি জমাচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী। এর মধ্যে বাদুড় সবচেয়ে ভয়াবহ। কারণ, ভাইরাসবাহী প্রাণীদের মধ্যে বাদুড় বেশি পথ পাড়ি দিতে পারে। করোনাভাইরাসও বাদুড় থেকে মানুষে ছড়িয়েছে বলে ধারণা করা হয়।নতুন মহামারি যেহেতু অনিবার্য, তাই তা মোকাবিলা ও স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে। তবে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ধ্বংস ও পশু-পাখির বিলুপ্তি রোধ ইত্যাদি নিয়েও নতুন করে ভাবতে হবে মানুষকে। | 6 |
ভারতের উত্তর প্রদেশের মথুরায় মদ ও মাংস বিক্রির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল সোমবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। আদিত্যনাথ লক্ষ্ণৌতে এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত ঘোষণা দেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, এ নিষেধাজ্ঞার বিষয়ে পরিকল্পনা প্রণয়নের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মথুরার যাঁরা মদ ও মাংসের ব্যবসায় জড়িত, তাঁরা সেখানকার গৌরব পুনরুজ্জীবিত করতে দুধ বিক্রি শুরু করতে পারেন বলে পরামর্শ দেন আদিত্যনাথ। বিপুল পরিমাণে প্রাণিজ দুধ উৎপাদনের জন্য মথুরার একসময় পরিচিতি ছিল। এখন সেই গৌরব পুনরুজ্জীবিত করতে চান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। আদিত্যনাথ বলেন, মানুষের ধর্মীয় বিশ্বাসের স্থানগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। এখন তা পুনরুজ্জীবিত করা হচ্ছে। | 3 |
হাইব্রিড পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের কৃষক মো. আবু বক্কর। উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের বাসিন্দা বক্কর ২৮ শতাংশ জায়গায় করেছেন পেঁপে চাষ। ভালো ফলনের পাশাপাশি পেঁপের দামও পাচ্ছেন আশানুরূপ। তাই বক্করের দেখাদেখি পেঁপে চাষে ঝুঁকছেন নাটেশ্বরের অন্য কৃষকেরাও।কৃষি কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, হাইব্রিড পেঁপে সারা বছরই চাষ করা যায়। একেকটি পাকা পেঁপের ওজন হয় এক থেকে দেড় কেজি। প্রতি বিঘা জমিতে এ পেঁপের ফলন হয় ৫ থেকে ৭ টন। পানিনিষ্কাশন ও সেচের সুবিধা আছে-এমন দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে এ জাতের পেঁপে চাষ করা যায়। পাকা পেঁপের শাঁস হলুদ রঙের।গতকাল শুক্রবার সরেজমিন দেখা যায়, বক্করের পেঁপে বাগানের প্রতিটি গাছে ৩০-৪০টির মতো পেঁপে ধরেছে। পাকা থেকে ছোট-বড় সব ধরনের পেঁপে আছে তাঁর বাগানে। বাগানের সব পেঁপে পাকিয়ে বিক্রি করেন বক্কর।কৃষক আবু বক্কর বলেন, 'পেঁপে চাষ করে প্রথম বছরই এত ভালো ফলন হবে, তা আশা করিনি। পরের বছর নাটেশ্বর ব্লকের কৃষি কর্মকর্তার পরামর্শে আরও গাছ রোপণ করি। এখন আমার বাগানে প্রায় দুই বছরের পুরোনো পেঁপেগাছ রয়েছে।'বক্কর বলেন, 'গাছগুলোয় পেঁপের ফলন দেখে আমি খুব খুশি। দামও ভালো পাচ্ছি। অন্য কৃষকেরাও পেঁপে চাষে আগ্রহ দেখাচ্ছেন। ভালোভাবে চাষ করতে পারলে পেঁপে একটি লাভজনক ফসল। সঠিক নিয়মে চাষ করতে পারলে কৃষকেরা লাভবান হবেন।'নাটেশ্বর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল বলেন, 'আমাদের পরামর্শেই আবু বক্কর এই পেঁপেগাছ রোপণ করেন। এতে তিনি প্রথম বছর কম লাভবান হলেও এখন অনেক লাভবান হচ্ছেন। তিনি পেঁপেগুলো কাঁচা বিক্রি না করে পাকিয়ে বিক্রি করছেন। এতে তিনি বেশি লাভবান হচ্ছেন।'মমতাজ মহল বলেন, আবু বক্করের মতো অনেক কৃষকেরাও এখন কাঁচা পেঁপে বিক্রি না করে পাকিয়ে বিক্রি করছেন। তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই পেঁপে চাষে ঝুঁকছেন। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে বলেছেন, 'বহুদিন পর মুক্তি পেলাম, আসলে করোনাভাইরাসের সময় তো একেবারে বন্দীখানায় ছিলাম, আজকে আমার ইচ্ছে ছিল নিজের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দিবো। স্বাধীনতা পুরস্কার একবার নিজের হাতে দিতে পারিনি। কিন্তু বার বার তো এভাবে নিজেকে আমি বঞ্চিত করতে পারি না। স্বাধীনতা পুরস্কারটা বিজয়ীদের হাতে তুলে দিতে পারছি; এটা আমার জন্য অনেক সম্মানের। বহুদিন পরে অফিসে আসার সুযোগ পেলাম। এতদিন তো ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে সব কাজ করেছি। সেজন্যই বোধ হয় একটু বেশি কথা বলে ফেললাম। কিছু মনে করবেন না।' আজ বৃহস্পতিবার সকালে ৯ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দেওয়া হয়। স্বাধীনতার পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিডি প্রতিদিন/ফারজানা | 6 |
কক্সবাজারে ৩৪টি আশ্রয়শিবিরে মানবিক আশ্রয়ে থাকা রোহিঙ্গা নাগরিকদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন, রোহিঙ্গাদের অপরাধ দমনসহ রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উখিয়া স্টেশনে জেলার নাগরিক সংগঠন 'আমরা কক্সবাজারবাসী' এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনের পর প্রতিবাদ সমাবেশে পালংখালী ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল কাদের ভুট্টু বলেন, ১১ লাখ রোহিঙ্গা এখন জেলার ২৫ লাখ মানুষের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। জেলার শ্রমবাজার এখন রোহিঙ্গার দখলে। চুরি-ছিনতাই, অসামাজিক কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করতে হবে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গারা এখন ইয়াবা, আইস, সোনা ও অস্ত্র চোরাচালানে জড়িয়ে পড়েছে। তারা বনাঞ্চল উজাড় করে পরিবেশ ও জীবজন্তুর আবাসস্থল নষ্ট করেছে। ক্যাম্পগুলোতে রোহিঙ্গারা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আল ইয়াকিন নামে সংগঠন পরিচালনা করছে বলে তিনি দাবি করেন। রোহিঙ্গাদের কারণেই জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। তাই রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবি জানান তিনি। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান জামাল বলেন, চার বছর ধরে সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিচ্ছে। কিন্তু কতিপয় দেশি-বিদেশি এনজিওর ষড়যন্ত্রের কারণে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। সম্প্রতি আশ্রয়শিবিরগুলোতে বিভিন্ন অপরাধ সংঘঠিত হয়ে আসছে। রোহিঙ্গা সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধ এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। | 6 |
এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া শাহ জামান ওরফে রবিনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার ৭ দিনের রিমান্ড শেষে রবিনকে মহানগর হাকিম নওরীন আক্তার কাকনের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সিএমপি'র অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) দেবদাস ভট্টচার্য্য বলেন, ''মামলার গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার মত কোন তথ্য দেয়নি রবিন। ভিডিও ফুটেজে যে ব্যক্তিকে দেখা গেছে সে রবিন কি না তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে রবিনের বিরুদ্ধে এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।'' প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসি'র মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুবৃত্তদের হাতে খুন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ক্লু উদঘাটন এবং আসামিদের গ্রেফতারের জন্য কাজ শুরু করে ডিবি, র্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)সহ আইন শৃংখলা বাহিনী অন্য সংস্থাগুলো। বিডি-প্রতিদিন/এস আহমেদ | 6 |
২০১২ সালের ২৪ নভেম্বর নির্মাণাধীন অবস্থায় নগরীর এম এ মান্নান ফ্লাইওভারের (বহদ্দারহাট ফ্লাইওভার) গার্ডার ধসে পড়ে। এতে ১৩ জন নিহত হন। এ ঘটনার দায়ের হওয়ার মামলায় ২০১৪ সালের অভিযোগপত্র দেওয়া হয়।এর ৭ বছরেও বিচারকাজ শেষ হয়নি। ফ্লাইওভার ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত চাঞ্চল্যকর ওই ঘটনায় আসামিরাও সবাই বাইরে।২০১৪ সালে ১৮ জুন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটিতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। অভিযুক্তরা সবাই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক। তখনই নির্মাণের তদারকির সঙ্গে যুক্ত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্মকর্তাদের নাম প্রভাব খাটিয়ে মামলার এজাহার থেকে বাদ দেওয়ার অভিযোগ ওঠে।জানতে চাইলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, 'মামলাটি চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে চার্জ গঠন থেকে শুরু করে কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। কয়েকজন আসামি গ্রেপ্তারও হয়েছিলেন। পরে সবাই জামিনে বেরিয়ে যান। সম্ভবত গত বছর লকডাউনের আগে মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা আদালত থেকে অন্য আদালতে স্থানান্তরিত হয়। তবে কোন আদালতে মামলাটি নেওয়া হয়েছে তা এখন মনে নেই। মামলাটি অনেক পুরোনো। তাই ঠিকমতো মনে করতে পারছি না।' এমনকি এর ফাইল কোথায় আছে তা-ও বলতে পারেননি।তবে গতকাল বিকেলে পিপির জুনিয়র আইনজীবী সাব্বির আহমেদ জানান, মামলাটিতে (দায়রা নম্বর ১০০০/১৪) রাষ্ট্রপক্ষ এ পর্যন্ত ১৮ জন সাক্ষী উপস্থাপন করেছেন। ২০২০ সালে মামলাটি চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। মামলাটির পরবর্তী তারিখ ২০২২ সালের ১৩ জানুয়ারি।চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ হোসেন নথি দেখে আজকের পত্রিকাকে বলেন, 'এ মামলাটি ২০২০ সালে ২৮ অক্টোবর আমাদের আদালতে বদলি হয়ে আসে। এ মামলায় মোট ২৮ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। মামলার সব আসামিই জামিনে রয়েছেন।' এ মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, 'মামলাটি কোন আদালতে আছে তা বলতে পারছি না। সাম্প্রতিক সময়ে আদালতে এ মামলার কোনো বিচার কার্যক্রম চলেনি।'এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, 'মামলাটি অনেক পুরোনো। অনেক ফাইল ঘেঁটে খুঁজে বের করে দেখতে হবে-মামলাটি এখন কোথায় আছে? এজন্য অনেক সময়ের প্রয়োজন। আমাদের নথি ব্যবস্থা তো কম্পিউটারাইজড নয়।'চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের নাজির আবুল কালাম আজাদ বলেন, 'আমার জানামতে, এ ধরনের কোনো মামলা সিএমএম কোর্টগুলোতে স্থানান্তর করা হয়নি।'২০১২ সালের ২৪ নভেম্বর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন ওই ফ্লাইওভারের ১২ ও ১৩ নম্বর গার্ডার ধসে পড়ে। এতে ১৩ জন নিহত হন। তবে বেসরকারি হিসেবে এ ঘটনায় ১৬ জন নিহত হন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় চান্দগাঁও থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১৩ সালের ২৪ অক্টোবর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। একই বছরের ২২ ডিসেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য পাঠান মহানগর দায়রা জজ আদালতে। ২০১৪ সালের ৩ জুন অভিযোগপত্রের ওপর নারাজি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। ১৮ জুন নারাজি আবেদন খারিজ করে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ১৬ জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়।পিপি ফখরুদ্দিন চৌধুরী তখন বলেছিলেন, 'আলোচিত এ মামলার অভিযোগপত্র দাখিল করার আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির মতামত নেওয়ার নিয়ম থাকলেও তদন্তকারী কর্মকর্তা আমার কোনো মতামত নেননি। এমনকি অভিযোগপত্রে কোনো ত্রুটি আছে কি না, আদালতে উপস্থাপনের আগে খতিয়ে দেখেনি পুলিশের প্রসিকিউশন শাখাও।'অনুসন্ধানে দেখা যায়, অভিযোগপত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমসের তৎকালীন প্রকল্প ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, একই প্রতিষ্ঠানের মনজুরুল ইসলাম, আবদুল জলিল, আমিনুর রহমান, আবদুল হাই, মোশাররফ হোসেন, শাহজাহান আলী ও রফিকুল ইসলামকে আসামি করা হয়েছে।এর আগে মামলার এজাহারে থাকা আসামি সিডিএর প্রকল্প পরিচালক এ এ এম হাবিবুর রহমান, আবদুর রাজ্জাক, এম এ মতিন, তানজিব হোসেন, সালাউদ্দিন আহমেদ চৌধুরী, হোসাইন আহমেদ, শাহ জাহান, আবদুল হান্নান, আবছার হোসেন, মোস্তাফিজুর রহমান, বাবুল কুমার বিশ্বাস, অরুণ কুমার বিশ্বাস, আবদুল খালেক মিয়া, বায়েজীদ মীর কামাল, মেজবাহুল কবির, সাইদুর রহমান, সোহেল হাছান, তৌহিদুর রহমান ও তারেক মাহমুদকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলোর অভিযোগ, সিডিএর তৎকালীন চেয়ারম্যান তদন্ত চলাকালীন এই মামলায় প্রভাব বিস্তার করেছিলেন। | 6 |
ঝিকরগাছায় সোহরাব হোসেন নামের এক ব্যক্তি মারা যাওয়ার ১২ দিন আগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মৃত্যু সনদপত্রে সই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান সর্দারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।মৃত সোহরাব হোসেনের মেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে বাবার মৃত্যু সনদপত্র চেয়ে আবেদন করলে তদন্তে বিষয়টি জানাজানি হয়। সোহরাব ইউনিয়নের শিমুলিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, সোহরাব হোসেনের মেয়ে মোছা. কল্পনা খাতুন গত মঙ্গলবার বাবার মৃত্যু সনদপত্র পেতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদুল আলমের কাছে একটি আবেদন করেন। তাতে তিনি উল্লেখ করেন, তাঁর বাবা সোহরাব হোসেন গত ২৮ মে মারা যান; যা শিমুলিয়া ইউনিয়ন পরিষদে রেজিস্ট্রি করা হয়েছে গত ১৬ মে।আবেদনপত্রে ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া সোহরাব হোসেনের মৃত্যু সনদপত্রের ফটোকপি দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের দেওয়া মৃত্যু সনদপত্রে সোহরাব হোসেনকে ২৮ মে মৃত্যুর তারিখ উল্লেখ করলেও এটি প্রস্তুত করা হয়েছে ১৬ মে; যার স্মারক নম্বর শিমু. ইউপি. মৃ. স. (৫২) ২০২২। পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান সর্দার সাক্ষরও করেছেন ১৬ মে।আবেদন অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে তিন সদস্যের একটি কমিটি করে দেন।তদন্ত কমিটির সদস্য ডা. প্রতাপ রায় বলেন, 'সরেজমিনে তদন্ত করেছি। আমরা যে তথ্য পেয়েছি তাতে জানা গেছে, সোহরাব হোসেন গত ২৪ মে মারা যান। আবেদনপত্রেও মৃত্যু তারিখ ভুল করা হয়েছে। আর ইউনিয়ন পরিষদ যে মৃত্যু সনদপত্র দিয়েছে সেটা সম্পূর্ণ ভুল।'শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান সর্দার দেশে না থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব মোকলেছুর রহমান বলেন, 'সনদপত্রটি উদ্যোক্তা লিখেছেন, তাতে চেয়ারম্যান সই করেছেন। লেখার সময়ে 'টাইপিং মিসটেক' হয়েছে। সনদপত্রটি আমাকে দেখায়নি। আর চেয়ারম্যান না দেখে সই করেছেন। এ জন্য ভুল হয়েছে।'উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদুল আলম বলেন, 'আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য কমিটি করে দিয়েছি। প্রতিবেদন পেলে সনদপত্র দেব।' | 6 |
নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় ওভেরি শহরে বন্দুকধারীরা বিস্ফোরণ ঘটিয়ে একটি কারাগারের প্রশাসনিক ব্লক উড়িয়ে দিয়েছে। এ ঘটনায় ১ হাজার ৮০০ জনেরও বেশি বন্দি পালিয়েছে বলে জানিয়েছে কারাগারটির কর্মকর্তারা। এদিকে ৩৫ জন বন্দি পালাতে রাজি হননি। এছাড়াও পালিয়ে যাওয়ার পর ছয় বন্দি আবার ফিরে আসেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার জন্য বিয়াফ্রা নৃগোষ্ঠীর নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায়ী করছে পুলিশ। তবে হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে অভিযুক্ত গোষ্ঠী। ইমো রাজ্যের ওই কারাগার থেকে এক হাজার ৮৪৪ জন বন্দি পালিয়ে গেছে নিশ্চিত করে নাইজেরিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার ভোররাতে কয়েকটি পিকআপ ট্রাক ও বাসে করে ভারী অস্ত্রে সজ্জিত সশস্ত্র লোকজন ওভেরি কারাগারে হামলা চালায়। হামলাকারীদের কাছে রকেটচালিত গ্রেনেড, মেশিন গান, রাইফেল ও বিস্ফোরক ছিল বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি হামলাটিকে 'সন্ত্রাসবাদী কাজ' অভিহিত করে এর জন্য 'নৈরাজ্যবাদীদের' দায়ী করেছেন। হামলাকারীদের ও পালিয়ে যাওয়া বন্দিদের ধরার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। বিয়াফ্রা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একজন মুখপাত্র আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে বলেছেন, সোমবারের ওই হামলা তারা চালিয়েছে এই অভিযোগ 'মিথ্যা'। নাইজেরিয়ার ইমো রাজ্য অনেক দিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সমস্যায় আক্রান্ত। কেন্দ্রীয় সরকার ও স্থানীয় ইগবো নৃগোষ্ঠীর মধ্যে বিদ্যমান নাজুক সম্পর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জানুয়ারি থেকে নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের বেশ কয়েকটি থানায় ও গাড়িতে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা থানা লুট করে বহু অস্ত্রশস্ত্র নিয়ে গেছে। কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। | 3 |
পঞ্চগড় সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অমরখানা ইউনিয়নের উত্তর তালমা আদর্শ গ্রাম এলাকা থেকে ড্রেজার মেশিনসহ অবৈধভাবে পাথর উত্তোলনের বিভিন্ন উপকরণ জব্দ করেছে। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি স্যালো মেশিন, ২টি পাম্প, একটি ভেকু ও ৪টি ট্রাক্টর জব্দ করেছে। পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার মো. কাইয়ুম আলী জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত করা হয়েছে। মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
টানা দুই বছরের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত ডেট্টয়েট-হ্যামট্রামিক শহরের কনান্ট এভিনিউয়ে অবস্থিত বাণিজ্যিক এলাকাকে 'বাংলা টাউন' হিসেবে ঘোষণা করলো রাজ্য প্রশাসন। আগামী ৬ নভেম্বর শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্টেট গভর্নর রিক স্নাইডার বাংলা টাউনের সাইন লাগাবেন। গত ৭ বছর আগে এই এলাকারই একটি রাস্তার নামকরণ করা হয় 'বাংলাদেশ এভিনিউ।' 'বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি'র উদ্যোগে এ চেষ্টা চালানো হয়। পাবলিক অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট ড. সফিউল হাসান ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহেদুল হক জানিয়েছেন, গভর্নরের অফিস থেকে উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর রিক স্নাইডারের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তারা উল্লেখ করেন, বাংলা টাউন ঘোষণার মধ্য দিয়ে এ অঞ্চলে বসবাসরত প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটলো। বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৫/মাহবুব | 4 |
আজ ঘোষণা করা হয়েছে স্বাধীনতা পদক। এ বছর ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কারটি দেওয়া হয়েছে। তবে সবাইকে ছাপিয়ে এ বছর সাহিত্যে যিনি পুরস্কার পেয়েছেন, সেই মো. আমির হামজাকে নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর আলোচনা। সবার একটিই জিজ্ঞাসা, কে এই মো. আমির হামজা? আপনি যদি আমির হামজার নামটি প্রথমবারের মতো শুনে থাকেন, তবে জেনে রাখুন, মাত্র দুটি বইয়ের বদৌলতে আমির হামজার ললাটে জুটেছে আজ সাহিত্য শাখায় দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারটি। আরও চমকপ্রদ তথ্য হলো, মো. আমির হামজার দুটি বই 'বাঘের থাবা' ও 'পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি' বের হয়েছে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে। ২০১৯ সালের ২৩ জানুয়ারি ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত সমস্যায় আমির হামজা যখন মারা যান, তখন 'বাঘের থাবা' নামে কবিতা ও গানের এই বই তিনি কেবল দেখে যেতে পেরেছেন। তবে এই দুটি বইও আবার এক বছরের ব্যবধানে বের করা হয়েছে একাধিক প্রকাশনী থেকে। ২০১৮ সালে 'বাঘের থাবা' নামে আমির হামজার যে বই বের হয়, তার প্রকাশক ছিল মাগুরার শ্রীপুরের সারথি ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। আর বইয়ের মুদ্রণ ব্যবস্থাপনায় ছিল ঝিনাইদহের বেগবতী প্রকাশনী। তখন আমির হামজার মেজ ছেলে মো. আসাদুজ্জামান ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক। বর্তমানে তিনি উপসচিব। খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত। তিনি জানান, 'ঝিনাইদহে চাকরি করার সময় ২০১৮ সালের বইমেলার সময় প্রথমে আমরা 'বাঘের থাবা' বইটি সারথি ফাউন্ডেশন থেকে বের করি। পরে ২০১৯-এ এই বইয়ের গান অংশটুকু "পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি" এবং কবিতা অংশটুকু "বাঘের থাবা" নাম দিয়ে আলাদা দুটি বই হিসেবে আবার বের হয় অন্যপ্রকাশ থেকে। পরে ২০২১ সালে 'একুশের পাঁচালি' নামে আমির হামজার আরও একটি বই বের হয়েছে বলে তাঁর ছেলে জানান। মো. আমির হামজার জন্ম ১৯৩১ সালের ৩ মে, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে। গত শতকের ষাট দশক থেকে আশির দশক অবধি তিনি পালাগান, কবিগান করতেন বলে শ্রীপুরের স্থানীয় সূত্রে জানা গেছে। অবশ্য তাঁর ছেলে আসাদুজ্জামান তাঁর বাবাকে কবিয়াল বিজয় সরকারের শিষ্য বলে দাবি করেছেন। ছয় ছেলে ও তিন মেয়ের জনক আমির হামজা ব্যবসা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে তিনি ৮ নম্বর সেক্টরে আকবর হোসেনের নেতৃত্বাধীন 'আকবর বাহিনী'র একজন যোদ্ধা ছিলেন। জীবদ্দশায় আমির হামজার কোনো লেখা সেভাবে কোথাও কোনো মানসম্মত জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়নি বলে জানা যায়। এর সূত্র ধরে আমির হামজার গ্রামের কেউ কেউ অবশ্য মনে করেন, তাঁকে স্বাধীনতা পদকের 'যোগ্য' করে তোলার জন্যই ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে তড়িঘড়ি করে এসব বই বের করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজনের ভাষ্য, '২০১৮-এর পর থেকে দেখলাম আমির হামজার ছেলে আসাদ তাঁর বাবার বই বের করা নিয়ে খুব তোড়জোড় করছেন, একের পর এক বই বের করছেন। তখন ভেবেছিলাম, হয়তো বাবার বই ছেলের পদোন্নতির ক্ষেত্রে কাজে লাগবে, তাই এমন করছেন। কিন্তু এখন দেখি ঘটনা অন্য।' কিন্তু আমির হামজার ছেলে আসাদুজ্জামান বলেন, 'স্বাধীনতা পদকের জন্য তো একটা নির্দিষ্ট ফরমে আবেদন করা লাগে। আমরা সেটা করেছিলাম। এরপর যেকোনো স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তি অথবা সরকারের যেকোনো সচিবের সেই আবেদনের পক্ষে সুপারিশ লাগে। আমার বাবা আমির হামজার জন্য সুপারিশ করেছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ স্যার।' বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ এ নিয়ে প্রথম আলোকে বলেন, 'আমির হামজার নাম আমি প্রস্তাব করেছিলাম। তিনি একজন প্রথম সারির মুক্তিযোদ্ধা, পালাগান করতেন এবং পরবর্তী সময়ে সাহিত্য রচনাও করেছেন। তাঁর ছেলে আমাদের সহকর্মী। খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। তাঁর কাছ থেকে তাঁর বাবার সম্পর্কে ধারণা পাই। আমি প্রস্তাব করেছি ঠিক, কমিটি নিশ্চয়ই যাচাই-বাছাই করে তাঁকে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার দেওয়ার জন্য বিবেচনা করেছে। আমির হামজার সঙ্গে আপনার ব্যক্তিগত কোনো আলাপ-পরিচয় ছিল কি না-এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, 'তা ছিল না।' তবে স্বাধীনতা পদকের মতো রাষ্ট্রীয় মর্যাদাবান একটি সম্মাননা একজন অচেনা সাহিত্যিক পাওয়ায় ক্ষুব্ধ সাহিত্যিকমহলও। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কাছে আমির হামজা বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ছুড়ে দেন উল্টো প্রশ্ন, 'উনি কে? আমি তো তাঁকে চিনি না।' আমির হামজা সম্পর্কে সেলিনা হোসেন যে উত্তর দিয়েছেন, এই একই রকম উত্তর সাহিত্যসমাজের সবারই। তাঁদের প্রশ্ন, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এ পুরস্কার দেওয়া হয়? আমির হামজা সম্পর্কে জানতে চাইলে শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, 'একজন মৃত ব্যক্তি সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। যাঁরা তাঁকে পুরস্কার দিয়েছেন, নিশ্চয়ই ভালোবেসেই দিয়েছেন। তবে আমি তাঁর কোনো বই পড়িনি বা নামও শুনিনি। এ আমার অপূর্ণতা। আমি চেষ্টা করব, তাঁর বই সংগ্রহ করার।' আমির হামজা সম্পর্কে বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদার কাছে জানতে চাইলে তিনি এই নামে কোনো সাহিত্যিকের নাম শোনেননি বলে জানান। এই নামের ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে জানানো হলে তিনি বিস্ময় প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এরই মধ্যে বিষয়টি আলোচনায় এসেছে। এ বিষয়ে ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, 'সাহিত্যে আমির হামজা সম্মাননা পেয়েছেন শুনে প্রথমে আমি ভেবেছিলাম, সপ্তদশ শতকের কবি আমির হামজাকে পুরস্কারটি দেওয়া হয়েছে। যেহেতু সম্মাননাটি পেয়েছেন একজন মরণোত্তর ব্যক্তি। পরে দেখলাম, এ অন্য এক আমির হামজা, যিনি সাহিত্যিকমহলে পরিচিত নন এবং তাঁর কাজ সম্পর্কেও কেউ কিছু জানেন না।' এ সময় তিনি স্বাধীনতা পদকের নির্বাচনপ্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, 'এ পুরস্কারের জন্য ব্যক্তি নির্বাচন করেন প্রধানত আমলারা। এখানে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ব্যক্তিরা নির্বাচক হিসেবে না থাকায় এমন ধরনের কাণ্ড ঘটে।' তিনি স্বাধীনতা পুরস্কারের নির্বাচনপ্রক্রিয়া বদলানোর দাবি করে বলেন, 'রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার নিয়ে এমন হেলাফেলা প্রকারান্তরে সরকারেরই অপমান। তাই এই নির্বাচনপ্রক্রিয়া বদলানো উচিত বলে আমি মনে করি।' এর আগে ২০২০ সালে এস এম রইজ উদ্দিন আহম্মদ নামের এক ব্যক্তিকে সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়। সাহিত্য অঙ্গনে একেবারে অপরিচিত ওই ব্যক্তির পুরস্কার অবশ্য পরে দেওয়া হয়নি। সেবার রইজ উদ্দিনের নাম এসেছিল ভূমি মন্ত্রণালয় থেকে। এ বছর পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, প্রয়াত মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং প্রয়াত সিরাজুল হক।চিকিৎসাবিদ্যায় পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।সাহিত্যে পুরস্কার পাচ্ছেন প্রয়াত মো. আমির হামজা এবং স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।গবেষণা ও প্রশিক্ষণে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই)।পুরস্কারজয়ী প্রত্যেকে পাবেন ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, ৫ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। | 6 |
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের চারিকার শহরে তালেবানের গাড়ি লক্ষ্য করে এক বোমা হামলা করা হয়েছে। শুক্রবারের এই হামলায় সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানান। তবে এই বোমা হামলার জন্য কোনো সংগঠনকে নির্দিষ্টভাবে দায়ী করেননি মুজাহিদ। অপরদিকে হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেনি। জবিউল্লাহ মুজাহিদ তার বিবৃতিতে আরো বলেন, সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতারের অভিযানের সময় উগ্রবাদী সংগঠন আইএসের একটি ঘাঁটির সন্ধান পায় তালেবান যোদ্ধারা। পরে সেখানে অভিযান চালিয়ে তা উৎখাত করা হয়। বোমা হামলায় ও আইএসের সাথে সংঘর্ষে কয়েকজন তালেবান যোদ্ধা আহত হন। অপরদিকে আইএসের বেশ কিছু সদস্য নিহত হয় এবং আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়। চলতি বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই আইএস দেশটিতে তৎপরতা শুরু করে। ১৮ ও ১৯ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে আইএস বোমা হামলা চালায়। বোমা হামলায় চার ব্যক্তি নিহত হন। তালেবান নেতারা জানিয়েছিলেন, আইএস আফগানিস্তানের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে না এবং তাদেরকে আফগান ভূমিতে তৎপরতার অনুমতি দেয়া হবে না। সূত্র : আনাদোলু এজেন্সি | 3 |
সিরিয়ার ওপর ইসরাইলের বিমান হামলার পুনরাবৃত্তি ঠেকাতে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক সরকার। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তনি গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছে কাছে লেখা এক চিঠিতে এই আহ্বান জানায়। চিঠিতে বলা হয়েছে- জাতিসঙ্ঘ সনদের ভিত্তিতে সিরিয়ার ওপর ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দায়িত্ব রয়েছে বিশ্ব সংস্থার। চিঠিতে বলা হয়েছে, ইসরাইলের দখলদার কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্বাংশ থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক এবং হোমস শহরের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং চূড়ান্ত পরাজয়ের মুখে থাকা গোষ্ঠীদের মনোবল চাঙ্গা রাখতে ইসরাইল এসব হামলা চালাচ্ছে। চিঠিতে বলা হয়েছে, সিরিয়ার জনগণ, সশস্ত্র বাহিনী এবং তাদের মিত্ররা আইএস এবং আন-নুসরার মতো গোষ্ঠীগুলোকে পরাজিত করার যে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে তা থেকে পিছু হটাতে পারবে না ইসরাইলি হামলা। সিরিয়ায় তৎপর গোষ্ঠীগুলো আমেরিকা এবং ইসরাইলের অপকর্মের দোসর বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার কর্তৃপক্ষ যে অপরাধযজ্ঞ চালাচ্ছে সে বিষয়ে তেল আবিবকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র : পার্সটুডে | 3 |
চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচিত ফরিদ উদ্দিন (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় নিহতের প্রতিবেশী সালাউদ্দিন ও রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ।গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ তথ্য জানান পুলিশ সুপার। তিনি বলেন, আইপিএল খেলা দেখছিলেন ফরিদ। তখন তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা দেখতে পায় প্রতিবেশী সালাউদ্দিন। আর সেই টাকার লোভ এবং সালাউদ্দিনের বউয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে বটি দিয়ে ফরিদকে কুপিয়ে মেরে ফেলে সালাউদ্দিন ও রহমান নামে ২ জন। আমরা দুজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। খুনে ব্যবহৃত বটি দা আমরা উদ্ধার করতে পেরেছি। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এর আগে গত ১৫ এপ্রিল রাতে ফরিদগঞ্জের ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া ভূঁইয়া বাড়ি থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়ার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে সিআইডি, পিবিআই, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন সংস্থা একত্রিত হয়ে তদন্ত শুরু করে থানা-পুলিশ। পরদিন ১৬ এপ্রিল মৃত ফরিদ উদ্দিনের ভগ্নিপতি দুলাল চৌধুরী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ১টি মামলা করেন। মামলা নম্বর-২৩ / ২২। আর সেই মৃত্যুর রহস্যই উদ্ঘাটন করে ২ জনকে গ্রেপ্তার করে প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার মিলন মাহমুদ।তদন্ত চলাকালীন তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য পায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকারীকে শনাক্ত করা হয়। পরে সালাউদ্দিন তার আরেক সহযোগী রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে হত্যা কাণ্ডের শিকার ফরিদ উদ্দিনের মানিব্যাগ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি দাসহ সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়।জানা যায়, ফরিদ উদ্দিন গত কয়ে কমাস পূর্বে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন, সেই থেকে তিনি বাড়িতে বসবাস করতেন, সালাউদ্দিন প্রতিবেশী হওয়ায় তার সঙ্গে সখ্য গড়ে তোলেন ফরিদ উদ্দিন। সেই থেকে তারা এক সঙ্গে চলাফেরা করতেন, এক সঙ্গে চলাফেরার সুবাদে তারা ঘটনার পূর্বে বাড়ির পাশের একটি দোকানে মোবাইল ফোনে গেম খেলার সময় ফরিদ উদ্দিনের মানিব্যাগে নতুন টাকা দেখতে পায় সালাউদ্দিন। এই ১০ হাজার টাকার লোভ আর সালাউদ্দিনের স্ত্রীর সঙ্গে ফরিদ উদ্দিনের পরকীয়া সন্দেহে এ খুনের ঘটনা ঘটানো হয়।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন প্রমুখ। | 6 |
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী ছিলেন বিজেপির প্রচারের অন্যতম প্রধান মুখ। এমনকি বিজেপি জিতলে তিনি হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, এমনটাই ছিল জল্পনা। ফল ঘোষণার আগের দিনও রাজ্যপালের সঙ্গে দেখা করে এ জল্পনার আগুনে ঘি ঢেলেছিলেন মিঠুন। তবে রোববার ভোটের ফলাফলে বিজেপির স্বপ্ন ভঙ্গের পর থেকে আড়ালেই থেকে গেছেন তিনি। রোববার ভোটের ফল ঘোষণা হলে দেখা যায়, বিজেপি ২৯২ আসনের মধ্যে ৭৪টি আসন পেতে যাচ্ছে। আর মমতার তৃণমূল পেতে যাচ্ছে ২১৬টি আসন। সামাজিক মাধ্যমে তৃণমূলকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি, অমিত সিংসহ বিজেপির শীর্ষ নেতারা। তবে নীরব ছিলেন মিঠুন। রোববার বিজেপিকে ঘিরে তাঁর কোনো কর্মসূচি ভারতের সংবাদমাধ্যমগুলোতে আসেনি। ভোটের ফল ঘোষণার আগেরদিন শনিবার দুপুরেই রাজভবনে গিয়েছিলেন মিঠুন। সাক্ষাৎ করেন রাজ্যপালের সঙ্গে। গণমাধ্যমের খবর, রাজ্যে বেড়ে চলা কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজ্যপাল নিজেই মিঠুনকে ডেকে নিয়েছেন। মিঠুন বলেছিলেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে রাজনৈতিক কোনো কিছু ছিল না। মমতার আহ্বানে মিঠুন একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই মিঠুন গত ৭ মার্চ কলকাতায় বিজেপি আয়োজিত ব্রিগেডের বিশাল সমাবেশে যোগ দেন। মোদির হাত ধরে বিজেপিতে নাম লেখান। এর পরে তিনি বেলগাছিয়ার ভোটার হন। নির্বাচনে মনোনয়ন না নিলেও বিজেপির নির্বাচনী প্রচারের প্রধান মুখ হিসেবে রাজপথে নামেন। রোড শো, জনসভা-নানাভাবে বিজেপির পক্ষে ভোট টানতে চেষ্টা করেন মিঠুন। নির্বাচনী প্রচারে মিঠুন বলেছিলেন, 'আমি বাঙালি। বাংলাকে ভালোবাসি। আমার স্বপ্ন বাংলাকে গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়িত করতে আমি মোদির উন্নয়নের পতাকা হাতে তুলে নিয়েছি। বাঙালির অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। লড়াই চলবে। এই দাদা কখনো পালিয়ে যায়নি। যাবেও না। বাংলার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব আমি।' মিঠুন বিজেপির হয়ে নির্বাচনের প্রচার মাঠ চষে বেরিয়েছেন। ভাষণ দিয়েছেন অনেক সমাবেশে। অনেক সমাবেশেই তিনি শুনিয়েছেন তাঁর 'এমএলএ ফাটাকেষ্ট' সিনেমার জনপ্রিয় সংলাপ, 'মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।' নির্বাচন প্রচারের প্রায় পুরোটা সময়জুড়ে বিজেপির মাঠ মাতিয়ে রাখা মিঠুন ফলাফলের দিন থাকলেন নীরব। | 3 |
নিউইয়র্কের একটি হাসপাতালে যথাসময়ে ভর্তি হবার পরও সুচিকিৎসার অভাবে ২৮ বছর বয়সী বাংলাদেশি-আমেরিকান আইটি ইঞ্জিনিয়ার শেখ রবিউল আলম মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। নিউইয়র্ক সিটির কুইন্স ভিলেজের ৮০২১ সাইপ্রেস এভিনিউর বাসিন্দা প্রকৌশলী রবিউল টানা ১২দিন হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২ আগস্ট রবিবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে চিকিৎসকরা জানান। 'অন্তত: সোমবার পর্যন্ত রবিউলকে মৃত ঘোষণা না করার অনুরোধ জানানো হয়' বলে মাজেদা বাংলাদেশ প্রতিদিনের এ সংবাদদাতাকে জানান। সে অনুরোধে সাড়া না দিয়ে ২ আগস্ট রবিবার সকালে রবিউলকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। এ ঘটনায় প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। হাসপাতালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন রবিউলের স্বজনেরা-এ তথ্য জানা গেছে। শেখ রবিউলকে জন্মভূমি গোপালগঞ্জে দাফন করা হবে বলে জানালেন শেখ আল আমিন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 4 |
পঞ্চগড়ে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় পঞ্চগড় বাজারের আলহাজ্ব ক্লথ স্টোরে জরিমানা করতে চাইলে ও দোকানের কর্মচারীদের কয়েকজন মাস্ক না পরায় সর্তক করায় পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের সাথে তর্কে জরিয়ে পড়ে দোকানের কর্মচারীরা। এসময় বস্ত্র ব্যবসায়ী ও কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হয়। পরে পরিস্থিতি বেগতিক হওয়ায় সেখান থেকে সরে যেতে বাধ্য হন তিনি। এর কয়েক মিনিটের মধ্যেই লকডাউনে দোকান খোলা রাখার দাবিতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পঞ্চগড় চৌরঙ্গী মোড় এলাকায় প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে ব্যবসায়ীরা কর্মচারীরা। এসময় দোকান মালিক ও কর্মচারীরা মহাসড়কসহ করতোয়া সেতুর উত্তর প্রান্তে বাঁশ ফেলে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভে নেতৃত্ব দেয় পঞ্চগড় বস্ত্র মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খান ও সহ-সভাপতি আব্দুল হান্নান আলহা সহ সমিতির নেতারা। বিক্ষোভকারীরা মহাসড়কে বাশঁ খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে মিছিল করতে থাকে। এ সময় সড়কের দুই প্রান্তে কয়েক'শ যানবাহন আটকা পড়ে। এসময় চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার লকডাউন ঘোষণা করলেও পঞ্চগড়ে সব চলছে স্বাভাবিক নিয়মে। বালু পাথর পরিবহনসহ বিভিন্ন যানবাহন চলছে। সেখানে কেউ কোন প্রতিবাদ করছে না। এমনকী তাদের জরিমানাও করা হচ্ছে না। কিন্তু কেবল কাপড়ের দোকান খোলা থাকায় জরিমানা করতে আসছে প্রশাসনের লোকজন। করোনার শুরু থেকেই লোকসানের মধ্যে রয়েছে বস্ত্র মালিকরা। আবারো দোকান বন্ধ রাখতে হলে বড় আকারের লোকসানে পড়বেন বলে অভিযোগ করেন তারা। এছাড়া বেকার হয়ে পড়বে শত শত কর্মচারী। তাই তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পঞ্চগড় বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতির শহিদুল ইসলাম খান বলেন, ম্যাজিস্ট্রেটের সাথে আমাদের এক দোকান মালিকের বাগবিতণ্ডা হয়েছে। এ ঘটনায় পরে আমাদের নামে যেন মামলা না হয় আমরা সেই চেষ্টা করছিলাম। সবাই একসাথে সড়কে থাকার কারণে চলাচল বন্ধ হয়ে যায়। বহিরাগত কিছু লোকজন অবরোধ করে। বস্ত্র মালিক ও কর্মচারীরা এর মধ্যে জড়িত ছিল না। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, ব্যবসায়ীদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে তারা দুঃখ প্রকাশ করেছে। তারা দোকান খোলা রাখার দাবি করছিল। এটা কেবিনেটের সিদ্ধান্ত। তাই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা রাখি না। তারপরও আমরা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় বিক্ষোভ না করে জেলা প্রশাসকের সাথে কথা বলার জন্য বলেছি। পরে তারা বিক্ষোভ তুলে নিয়েছে। | 6 |
আইপিএল-১৫ তম আসরের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে আগামী ২৬ মার্চ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ম্যাচটি। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের জন্য তৈরি। আইপিএলের একাধিক ম্যাচে বোলারদের দাপট দেখা গেছে। তা সেটি ভারতের মাটি হোক আর বিদেশের মাটি। এক এক বোলারের দাপটে পুরো ম্যাচের মোড় ঘুরে যায়। পাওয়ার প্লে-তে আটোসাঁটো বোলিং বা ডেথ ওভারে টান টান উত্তেজনা নিয়ে বোলিংয়ে একাধিক বোলারদের জুড়ি মেলা ভার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আবার একটা নতুন মৌসুম শুরু হতে চলেছে। যেখানে বিশেষ নজর রাখতে হবে যে পাঁচ বোলারদের ওপর তাঁরা হলেন- মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র জাশপ্রীত বুমরাহ। এবারের মেগা নিলামের আগে বুমরাহকে রিটেইন করে রেখেছিল রোহিত শর্মার দল। ২০১৩ সালে মুম্বাইয়ের জার্সিতে আইপিএলে আত্মপ্রকাশ করার পর এখন পর্যন্ত ১০৬টি ম্যাচে খেলে ১৩০ টি উইকেট নিয়েছেন বুমরাহ। আসন্ন আইপিএলে বিশেষ নজর থাকবে এই ভারতীয় তারকা পেসারের ওপর। ২) প্যাট কামিন্স কলকাতা নাইট রাইডার্সের হয়ে গতবারের আইপিএলে খেলেছিলেন প্যাট কামিন্স। এবারের আইপিএলেও অজি টেস্ট দলের অধিনায়ক কামিন্সকে দেখা যাবে নাইট জার্সিতে। শাহরুখ খানের দল ৭ কোটি ২৫ লাখ টাকায় কামিন্সকে দলে ফিরিয়েছে। অজি তারকা পেসারের দিকে আসন্ন আইপিএলে বিশেষ নজর থাকবে। ৩) হর্ষল প্যাটেল গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের জার্সিতে খেলেছিলেন হর্ষল প্যাটেল। আসন্ন মৌসুমেও তিনি আরসিবির জার্সিতে খেলবেন। মেগা নিলামের মঞ্চ থেকে ১০ কোটি ৭৫ লাখ টাকায় হর্ষলকে দলে ফিরিয়েছে আরসিবি। গত মৌসুমে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে পার্পল ক্যাপের মালিক হয়েছিলেন হর্ষল। তাই এবার বিশেষ নজর থাকবে হর্ষলের ওপর। ৪) রশিদ খান আফগানিস্তানের তারকা অলরাউন্ডার ক্রিকেট বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে একজন। গত মৌসুমে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন। এবারের আইপিএলে আফগান তারকা স্পিনার রশিদকে দেখা যাবে আইপিএলের নতুন দল গুজরাট টাইটান্সের জার্সিতে। হার্দিক পান্ডিয়ার দল মেগা নিলামের আগে ১৫ কোটি টাকা দিয়ে বেছে নিয়েছিল রশিদকে। এখনও পর্যন্ত আইপিএলের ৭৬টি ম্যাচে খেলে ৯৩টি উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতেও করেছেন ২২২ রান। ৫) কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। এবার রাবাডাকে দেখা যাবে পাঞ্জাব কিংসের জার্সিতে। ৯ কোটি ২৫ লাখ টাকা দিয়ে আইপিএল ২০২২ এর মেগা নিলাম থেকে রাবাদাকে কিনেছে প্রীতির দল। এখনও পর্যন্ত ৫০টি আইপিএল ম্যাচে খেলে ৭৬টি উইকেট নিয়েছেন এই প্রোটিয়া পেসার। যাক মধ্যে ৪ বার ৪টি করে উইকেটও নিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 12 |
ভারতের সাবেকরাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দিল্লির 'দ্য আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারাল' (আরঅ্যান্ডআর) হাসপাতালে প্রণবের চিকিৎসা চলছে। মঙ্গলবারসন্ধ্যায়হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,সোমবার জরুরি ভিত্তিতেপ্রণব মুখোপাধ্যায়েরমস্তিষ্কে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার রোববার রাতে ৮৪ বছর বয়সী প্রণব বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আঘাতে রক্তপাত না হলেও পরদিন সকাল থেকে তিনি বাঁ হাত নাড়াতে পারছিলেন না।সোমবার বেলা ১২টার দিকে প্রণবমুখোপাধ্যায়কে আশঙ্কাজনকঅবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেপরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে জমাট রক্ত দেখতে পাওয়া যায়। সেখানে অস্ত্রোপচারের আগের স্বাস্থ্য পরীক্ষায় প্রণবের করোনাভাইরাস সংক্রমণও ধরা পড়ে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, ভারতের এই সাবেক রাষ্ট্রপতিকে করোনার কারণে ভেন্টিলেশনে রাখা হয়নি। তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। জানা গেছে, প্রণব দীর্ঘদিন ধরেই রক্ত পাতলা রাখার ওষুধ খান। সেই কারণেই রক্ত পুরোপুরি জমাট বাঁধছে না। রক্ত জমাট না-বাঁধা পর্যন্ত তার অবস্থার উন্নতি হবে না বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। প্রণবের শারীরিক অবস্থার উপর নজর রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছে রিসার্চ এন্ড রেফারেল হাসপাতাল কর্তৃপক্ষ।মঙ্গলবার সকালে তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, অবস্থা সঙ্কটজনক হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তার বাবা। | 3 |
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল সোমবার ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এজিএমে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি জনাব মুরসালিন নোমানী।গণমাধ্যমে পাঠানো সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা দেড়টা থেকে শুরু হবে কর্ম অধিবেশন।বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থেকে সংগঠনের পথচলায় সদস্যদের মতামত ও পরামর্শ প্রত্যাশা করা হয় সংগঠনের পক্ষ থেকে। ৩০ নভেম্বর একই স্থানে ডিআরইউর ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে এরই মধ্যে কোলাহলে মুখরিত হয়ে উঠেছে সেগুনবাগিচার ডিআরইউ প্রাঙ্গণ। সাংবাদিকদের অন্যতম শীর্ষ এই সংগঠনে এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পাঁচজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। | 6 |
সিরাজগঞ্জের তাড়াশে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২০ কোটি টাকা মূল্যের সরকারি জায়গা থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে তাড়াশের ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। মো.ওবায়দুল্লাহ বলেন,'সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তাড়াশ খাদ্যগুদাম এলাকার ওই জায়গায় স্থানীয় প্রভাবশালীরা প্রায় ২৫ বছর যাবৎ দখল করে সেখানে তারা বসতবাড়ি, দোকান পাট নির্মাণ করে ভোগ করে আসছিল। সরকারি ওই সম্পত্তি রক্ষায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।' উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন-সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন প্রমুখ। | 6 |
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর করোনা আক্রান্ত হওয়ার খবরে সতর্ক অবস্থায় রয়েছেন তার শনিবারের সফরসঙ্গীরা। ওই দিন ঢাকা-বরিশাল রুটের নাব্য সংকট সরেজমিন দেখতে যান তিনি। দিনভর প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাসহগণমাধ্যমকর্মীরা। তাদের মধ্যে অনেকেই এখন করোনা আতঙ্কে ভুগছেন। নৌমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বুধবার প্রতিমন্ত্রীর করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, খালিদ মাহমুদ চৌধুরী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। যদিও শরীরে কোনো উপসর্গ বা বিশেষ কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি। গত শনিবার সকালে নারায়নগঞ্জ নদীবন্দর থেকে ৪টি স্পিডবোটে করে প্রথমে চাঁদপুর পৌঁছান প্রতিমন্ত্রীসহ অন্যান্যরা। পরে সেখান থেকে বিআইডব্লিউটিএর জাহাজ তিতাসে চড়ে বরিশালের মেহেন্দীগঞ্জ পর্যন্ত যান। এ সময় ইঞ্জিন চালিত নৌকা নিয়ে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক শোডাউন করে। জাহাজের সামনে দাঁড়িয়ে খালিদ মাহমুদ চৌধুরী ও পঙ্কজ দেবনাথ নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন। কখনো বক্তব্যও দেন। পুরো সময় জুড়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ অনেক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী তার কাছাকাছি ছিলেন। দুপুরে একই টেবিলে বসে খাওয়া-দাওয়া করেন অনেকে। গতকাল প্রতিমন্ত্রীর করোনা পজেটিভ আসায় এখন অনেকের মধ্যেই আতঙ্ক দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানিয়েছেন, অফিস করলেও পরিবার পরিজনের সঙ্গে সতর্ক দূরত্বে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। নিশ্চিত হতে করোনা পরীক্ষা করানোর কথাও ভাবছেন কেউ কেউ। এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, সেদিন যারা প্রতিমন্ত্রীর কাছাকাছি ছিলেন তাদের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। তারা যেন ঠিকমতো মাস্ক পড়ে ও অন্যদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। এদিকে, লক্ষণ প্রকাশের পরই প্রতিমন্ত্রী আইসোলেশনে চলে যান বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ একটি সূত্র। জানা যায়, শনিবার রাতে বাড়ি ফেরার পথে তিনি সামান্য জ্বর অনুভব করেন। এরপর আর অফিস করেননি তিনি। নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন অন্যদের কাছ থেকেও। পরে বাসায় এসে স্বাস্থ্যকর্মীরা নমুনা নিয়ে গেলে তার করোনা ধরা পড়ে । | 6 |
এরশাদ-পরবর্তী জাতীয় পার্টির (জাপা) রাজনৈতিক চরিত্র কী রূপ নেবে, শক্তি-সামর্থ্যে দলটির অবস্থানই-বা কেমন হবে-এমন কিছু প্রশ্নে কৌতূহলী দৃষ্টি রয়েছে রাজনৈতিক মহলে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এরশাদের অবর্তমানে জাতীয় পার্টি খুব বদলায়নি। অভ্যন্তরীণ ঝড়-ঝাপটার পর দলে জি এম কাদেরের নেতৃত্ব অনেকটাই প্রতিষ্ঠিত হয়েছে। ইদানীং নেতাদের কথাবার্তায়ও ধার বেড়েছে। জাপার উচ্চপর্যায়ের নেতারা বলছেন, তাঁরা যে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল, সেটি মাথায় রেখেই মাঠে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে চান। কিন্তু নানা বাধায় তা হয়ে উঠছে না। এরশাদের অবর্তমানে এখন তাঁদের দৃষ্টি সারা দেশে নতুন করে দল গোছানোর দিকে। পাশাপাশি বক্তৃতা-বিবৃতিতে চারপাশের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। যদিও এতে সরকারি মহলে কী প্রতিক্রিয়া হয়, সে ব্যাপারেও তাঁদের সতর্ক থাকতে হচ্ছে। জি এম কাদের প্রথম আলোকে বলেছেন, 'সরকারের দিক থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখিনি। আর দেখালেও আমাদের যেটা কাজ, সেটা তো করতে হবে। এটা আপস করার বিষয় নয়, হয়তো কৌশলের বিষয় থাকতে পারে।' চলতি মাসেই জাপার চেয়ারম্যান জি এম কাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেন। তিনি বলেছেন, দেশে আইনের শাসন নেই। সুশাসনের অভাবেই খুন, ধর্ষণ এবং অনাচার-অবিচার বেড়ে গেছে। এ ছাড়া সরকারের উন্নয়ন বিষয়েও জাপার আলাদা পর্যবেক্ষণ আছে। দলটির শীর্ষ নেতৃত্বের অভিমত হচ্ছে, রাস্তাঘাট, সেতু বা বড় বড় অট্টালিকা নির্মাণ অবশ্যই উন্নয়ন। কিন্তু প্রকৃত উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন। এখনো মানুষ দারিদ্র্য, বৈষম্য, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস থেকে মুক্তি পায়নি। জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রথম আলোকে বলেন, 'আমরা উপলব্ধি করছি, একটা রাজনৈতিক দলকে জনগণের পক্ষে কথা বলতেই হবে এবং এর মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। নইলে আমরা কাকে নিয়ে রাজনীতি করব।' যদিও জাতীয় সংসদে ও সংসদীয় কমিটিতে এখন পর্যন্ত জাতীয় পার্টিকে কার্যকর ভূমিকায় দেখা যায়নি। কিছু কিছু ক্ষেত্রে সরকারের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত তারা সরকারি দলের পক্ষেই থাকছে। বিষয়টি এমন যে দশম ও একাদশ সংসদে কাগজে-কলমে বিরোধী দলের কার্যকর ভূমিকা দেখা যাবে। কিন্তু আদতে এই সংসদ ছিল সমঝোতার। সংসদের কার্যক্রম নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) 'পার্লামেন্ট ওয়াচ' নামে সময় সময় গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। জাতীয় পার্টির ভূমিকা সম্পর্কে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, দশম সংসদে জাতীয় পার্টি আত্মপরিচয়ের সংকটে ছিল। তারা একসঙ্গে সরকারেও ছিল, আবার বিরোধী দলেও ছিল। বর্তমান সংসদে তারা আনুষ্ঠানিকতার বিরোধী দল। কারণ, তারা নিজেরাও জানত না, তাদের বিরোধী দলে বসতে হবে। তবে এই দুই সংসদে অকার্যকর বিরোধী দলের যে বিড়ম্বনা, সেটি কাটানো গেছে। কিন্তু বিষয়টি এমন যে মাথাব্যথা বন্ধ করতে মাথা কেটে ফেলার মতো। জাপার নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে, তিন বছর পর ২০২৩ সালে জাতীয় সংসদের যে নির্বাচন হবে, সেটি আর ২০১৪ বা ২০১৮ সালের আদলে হবে না। তাই এখন থেকেই দলের সব পরিকল্পনা রাজনৈতিক পটপরিবর্তন এবং আগামী সংসদ নির্বাচনকেন্দ্রিক। এ ছাড়া জাপা এখন জাতীয় সংসদে প্রধান বিরোধী দল। এই অবস্থান ধরে রাখতে কৌশলী ভূমিকা থাকার পাশাপাশি যেকোনো পটপরিবর্তনে দলকে সম্পৃক্ত রাখার বিষয়েও নীতিনির্ধারকেরা সতর্ক রয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনীতিতে বিরোধী দল হিসেবে পরিচয় ধরে রাখার ক্ষেত্রে জাপার জন্য বড় বাধা বিএনপি। সে কারণে সরকারি দলের মিত্রশক্তি হয়েও বক্তৃতা-বিবৃতিতে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা প্রদর্শন করতে হয়। পাশাপাশি বিএনপির বিরুদ্ধেও বলতে হয়। জি এম কাদের গত বুধবার দলের এক মতবিনিময় সভায় মন্তব্য করেন, বিএনপির আপসহীন নেত্রী আপস করেই জেল থেকে বের হয়েছেন। তাঁদের আরেক নেতার (তারেক রহমান) প্রতি বিএনপির নেতা-কর্মীদেরই আস্থা নেই। এসব কথাবার্তার মাধ্যমে জাপার শীর্ষ নেতৃত্ব এমন ধারণা দিতে চাইছেন যে হতাশা ও নেতৃত্বশূন্যতায় বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নেই। এরশাদও জীবিত থাকাকালে বিএনপিকে নিয়ে এ রকম নেতিবাচক মন্তব্য করতেন। এরশাদের মৃত্যুর পরপরই দলের নেতৃত্ব নিয়ে তাঁর স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জি এম কাদেরকে কেন্দ্র করে দলটিতে দুটি পক্ষ তৈরি হয়েছিল। সেটা এখন আর দৃশ্যমান নেই। বার্ধক্যজনিত অসুস্থতায় রওশন এরশাদও এখন দলের সবকিছুতে মাথা ঘামান না। তিনি ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে দলে ভালো পদে অন্তর্ভুক্ত করতে পেরে সন্তুষ্ট বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। রংপুরে এরশাদের আসন থেকে সাংসদ হয়ে সাদ এরশাদ দলের যুগ্ম মহাসচিব পদে আছেন। সাদ এরশাদ প্রথম আলোকে বলেন, দল খারাপ চলছে না। চাচার সঙ্গেও (জিএম কাদের) কথাবার্তা হয়। তিনি দলের প্রয়োজনে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছেন। দলীয় সূত্র জানায়, এরশাদের মৃত্যুর পর জাপার চেয়ারম্যান পদে নিযুক্তি নিয়ে জি এম কাদেরের সঙ্গে রওশনের যে মতবিরোধ হয়েছিল, তাতে আনিসুল ইসলাম মাহমুদসহ কয়েকজন রওশন এরশাদের পক্ষ নিয়েছিলেন। সেটা পরে আত্মীয়তার সূত্রে জিয়াউদ্দিন আহমেদের মধ্যস্থতায় মিটমাট হয়। আনিসুল ইসলাম মাহমুদকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়। পরবর্তী সময়ে জিয়াউদ্দিন আহমেদের মহাসচিব হওয়ার ক্ষেত্রেও সরকারি মহলের সায় নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেন আনিসুল ইসলাম মাহমুদ। বরাবরই এ দুজন জাপার নীতি-কৌশল গ্রহণে কলকাঠি নাড়েন বলে আলোচনা আছে। এখন দল পরিচালনায় জ্যেষ্ঠ নেতাদের অংশগ্রহণ বেড়েছে। যদিও দলের সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ অনেক গুরুত্বপূর্ণ নেতা চুপচাপ আছেন। তবে জি এম কাদের প্রথম আলোকে বলেন, 'এখন দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ। সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছি। নেতৃত্বে কোনো কোন্দল নেই।' জাপার নেতারা বলছেন, নিষ্ক্রিয় হয়ে আছেন এমন অনেককে বাদ দেওয়া হচ্ছে। এমনকি বনানী কার্যালয়ের কিছু পুরোনো কর্মীও বাদ পড়েছেন। এখন শীর্ষ নেতৃত্বের মনোযোগ মাঠপর্যায়ে সংগঠন গোছানোর দিকে। এ লক্ষ্যে দলের আটজন অতিরিক্ত মহাসচিবের নেতৃত্বে আটটি সাংগঠনিক দল গঠন করে সফর শুরু করেছেন। জাপার সাংগঠনিক জেলা ৭৭টি। এগুলোর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি আছে ৪৬টিতে। বাকিগুলো আহ্বায়ক কমিটি। মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক জেলাগুলো সম্মেলন প্রস্তুতি কমিটি করা হচ্ছে। | 9 |
চীনের করোনাভাইরাসের কারণে বাংলাদেশের আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি গাজী গোলাম মোর্তজা। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার। প্রথম আলো: নববর্ষের ছুটির পর করোনাভাইরাসের কারণে চীনের ব্যবসা বেশ কয়েক দিন ধরে বন্ধ। ইতিমধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। পরিস্থিতি উন্নতির কোনো বার্তা কি আপনারা পাচ্ছেন? গাজী গোলাম মোর্তজা:করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত কয়েকটি প্রদেশ ছাড়া চীনের অন্যান্য প্রদেশের লোকজন কাজে ফেরা শুরু করেছেন। ভাইরাসের কারণে সবাই কিছুটা সতর্ক হলেও প্রাথমিকভাবে তাঁরা কিন্তু উৎপাদন শুরু করেছেন। আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে দেশটিতে পুরোদমে উৎপাদন শুরু হয়ে যাবে। প্রথম আলো: এই ভাইরাসের ব্যাপকতা আরও কিছুদিন থাকলে বিভিন্ন খাতে কাঁচামালসংকটের আশঙ্কা করা হচ্ছে। আপনার কী মত? গাজী গোলাম মোর্তজা: করোনাভাইরাসের ব্যাপকতা যদি আরও কিছুদিন থাকে, তাহলে ভিন্ন কথা। তবে পোশাক ও বস্ত্র খাতের সুবিধা হচ্ছে, চীনের বাইরেও তাদের কাঁচামাল প্রাপ্তির বিকল্প উৎস রয়েছে। অনেক পোশাকশিল্পের মালিকই ইতিমধ্যে সেই কাজ শুরু করেছেন। সমস্যা বেশি হতে পারে আসলে আমাদের পণ্য রপ্তানিতে। আমরা চীনে অনেক পণ্য রপ্তানি করি। প্রথম আলো:দেশে-বিদেশে কোনো রকম সংকট হলেই আমাদের কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করেন। করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে দেশে চীনা আদা-রসুনের দাম বেড়ে গেছে। এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধে সরকারের কি বিশেষ নজরদারি দরকার? গাজী গোলাম মোর্তজা:আমি মনে করি, সরকারের নজরদারি আছে। বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় আগের চেয়ে বেশ তৎপর। মসলার মধ্যে আমরা চীন থেকে মূলত আদা, রসুন ও দারুচিনি আমদানি করি। ডিসেম্বরে ১৮ মেট্রিক টন চীনা রসুন আমদানি হয়ে আছে। ফলে বিষয়টি নিয়ে আতঙ্ক সৃষ্টি করার কিছু নেই। তা ছাড়া চীনের বাইরে থেকে রসুন আমদানির সুযোগ তো আছেই। প্রথম আলো:গত কয়েক বছরে চীন থেকে পণ্য ও কাঁচামাল আমদানি বেড়ে গেছে। চীন তথা একক দেশের ওপর অতিনির্ভরশীলতা কমানোর প্রয়োজন আছে বলে মনে করেন কি? গাজী গোলাম মোর্তজা:প্রতিযোগিতামূলক দাম ও কম সময়ে পণ্য সরবরাহ করতে পারার কারণেই চীন থেকে আমদানি বেড়েছে। চীন ও বাংলাদেশ খুব কাছাকাছি হওয়ায় পরিবহন খরচ কম পড়ে। তবে পণ্য ও কাঁচামাল আমদানির বিকল্প উৎস অবশ্যই থাকা দরকার। কারণ, অতিনির্ভরশীল বাজারে সমস্যা দেখা দিলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। যদিও ভারত, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আমাদের উদ্যোক্তারা পণ্য আমদানি করছেন। তবে কম দাম ও দ্রুত পণ্য প্রাপ্তির শর্তে চীনের বড় বিকল্প দেশ পাওয়াটাই বড় চ্যালেঞ্জ। প্রথম আলো:চীন থেকে জাহাজে পণ্য আসতে বিলম্ব হচ্ছে। তাতে উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর দিয়ে দ্রুত পণ্য খালাসে বিশেষ ব্যবস্থা নেওয়ার দরকার আছে কি না? গাজী গোলাম মোর্তজা:চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে দ্রুত ব্যবস্থা নিতে পারলে খুবই ভালো হয়। কারণ, চীনের পণ্য আসতে এমনিতেই কিছুটা বিলম্ব হবে। তারপর যদি বন্দরে জটিলতার কারণে কারখানায় পণ্য পৌঁছাতে দেরি হয়, তাহলে শিল্প উদ্যোক্তাদের ক্ষতি আরও বৃদ্ধি পাবে। আমি আশা করব, চট্টগ্রাম বন্দরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে। বিশেষ করে যেসব পণ্য আসতে বিলম্ব হবে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে খালাসের ব্যবস্থা করবে। প্রথম আলো:বাণিজ্যযুদ্ধ, করোনাভাইরাসসহ নানা কারণে চীন থেকে ব্যবসা সরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। সেসব বিনিয়োগ কি বাংলাদেশে আসার সুযোগ আছে? গাজী গোলাম মোর্তজা: বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই আমরা সরকারের বিভিন্ন মহলে কথা বলেছি। যখন চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করল, তখন আমাদের কাছেই অনেক চীনা ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সেসব বিদেশি বিনিয়োগ আনার জন্য সরকার অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুতগতিতে করছে। তবে অগ্রগতি কতটুকু হয়েছে, সেটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরই ভালো বলতে পারবে। | 0 |
কঠোর লকডাউনের ৫ম দিনে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ছিল একেবারে ফাঁকা। গাড়ির জন্য প্রতিটি ফেরিকে ১ থেকে ২ ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশপথ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সেনাবাহিনী, বিজিবি, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্রাফিক পুলিশের কঠোর তৎপরতাও দেখা গেছে। প্রতিটি মোড়ে পুলিশের চেকপোস্টের মাধ্যমে সবসময় নজরদারি চালানো হচ্ছে। ফলে ঘাটে অ্যাম্বুলেন্স, জরুরি পণ্যবাহী ও পরিষেবার যানবাহন ছাড়া কোনো ব্যক্তিগত গাড়ি প্রবেশ করতে পারেনি। সোমবার সকাল সাড়ে ১১টায় শিমুলিয়া ঘাটে সরেজমিনে দেখা যায়, ঘাটের ২ ও ৩ নম্বর পার্কিং ইয়ার্ড ফাঁকা পড়ে আছে। কঠোর লকডাউনের আগে শিমুলিয়া ঘাটের চিত্র ছিল ভিন্ন। কয়েকশ' পণ্যবাহী যানকে ফেরি পারাপারের জন্য অপেক্ষা করতে দেখা যেত। যানবাহনের চাপে ফেরিগুলো যেখানে দিন-রাত ব্যস্ত ছিল, সেখানে এখন ফেরিগুলোই গাড়ির জন্য অপেক্ষা করছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়াত আহমেদ জানান, 'যানবাহনের চাপ না থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সচল থাকা ১৪টির মধ্যে ৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি ৬টি ফেরি অলস সময় কাটাচ্ছে।' | 6 |
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদীর দুপাড়ে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এখানে শিল্প কলকারখানা গড়ে তোলা হচ্ছে। উত্তরপূর্ব ভারত থেকে নদী পথে মালামাল আনা নেওয়ার জন্য বন্দর গড়ে তোলা হয়েছে এবং জলযান চলাচলের সুবিধার জন্য নদীর নব্যতা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, আমরা সৈয়দপুরকে আঞ্চলিক বিমান বন্দর হিসেবে গড়ে তুলতে কাজ করছি। ভূটান ও নেপাল এ বিমানবন্দর ব্যবহার করবে। বর্তমানে প্রতিদিন সৈয়দপুরে ১৫ থেকে ১৬টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এটি প্রমাণ করে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে।আজ রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ঢাকায় কর্মরত রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি (আরডিজেএ) আয়োজিত সংগঠনের প্রয়াত সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব এ কথা বলেন তিনি।বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুর অঞ্চল একসময় পিছিয়ে ছিল, এখন তা নেই। দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে রংপুরও এগিয়ে যাচ্ছে, রংপুরের উন্নয়ন এখন দৃশ্যমান। রংপুরে পাইপে গ্যাস সররাহের কাজ দ্রুত এগিয়ে চলছে, অল্প সময়ের মধ্যে তা শেষ হবে। রংপুর অঞ্চলে বেশ কয়েকটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজও চলছে।এছাড়া কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ চলছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সংসদে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। মঙ্গা কাটিয়ে দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে রংপুরও এগিয়ে যাচ্ছে। এক সময় রংপুর অঞ্চল মঙ্গা কবলিত থাকলেও এখন সেখানে নানামুখী উন্নয়ন হচ্ছে।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রয়ত সাংবাদিকদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান করা একটি মহতি কাজ। চলমান প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা মানবিক দিক ভুলে যাই। আজ আপনাদের প্রায়ত সহকর্মী সাংবাদিকদের স্মরণ রেখেছেন, তাদের সন্তানদের নিয়ে চিন্তা করছেন এটা একটি বিশাল কাজ।আরডিজেএর সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, নজমূল হক সরকার, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এর সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরডিজেএ'র সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। | 0 |
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র গোয়েন্দা প্রতিবেদনের বরাতে সোমবার সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ইউক্রেন আক্রমণের ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগ্রহী। তিনি বলেন, ওই গোয়েন্দা প্রতিবেদন থেকে আমরা দেখছি ইউক্রেন আক্রমণে রাশিয়ার মনোবাসনা রয়েছে এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের সেই পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়েছে। খবর বিবিসি অনলাইনের। সাংবাদিকদের বরিসের ওই মুখপাত্র আরও বলেন, আমরা রুশ পরিকল্পনার কিছু উপাদান দেখতে পাচ্ছি যা নির্দিষ্ট পরিস্থিতিতে আমরা দেখতে পাবো বলে মনে করি। ঠিক সময়েই খেলা শুরু হবে। এ দিকে সোমবার স্যাটেলাইট ছবির বরাতে বিবিসি অনলাইন জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছাকাছি আরও কিছু এলাকায় নতুন করে সেনা মোতায়েন করেছে রাশিয়া। অন্যদিকে আক্রমণের শঙ্কায় ইউরোপীয় বেশকয়েকটি বিমান সংস্থা ইউক্রেনমুখী বিমানের ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া কমানো হয়েছে ফ্লাইটের সংখ্যা। | 3 |
শত বছরের পুরোনা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের (বর্তমান সিনিয়র সহকারী জজ আদালত) ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। ফাটল ধরেছে ভবনের বিভিন্ন অংশে। খসে পড়ছে পলেস্তারা। অন্যদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন অবস্থিত নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালত ও গৌরীপুর সহকারী জজ আদালতেরও নানা সমস্যা রয়েছে। যে কোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনার শঙ্কা করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, ১৮৮০ সালে স্থাপিত হয় ঈশ্বরগঞ্জ চৌকি আদালত। আদালতের ভবনটি জরাজীর্ণ হয়ে গেছে। ফাটল ধরেছে দেয়ালে। খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। বর্ষাকালে অল্প বৃষ্টিতেই এজলাসের ভেতরে পানি ঢুকে মামলার নথিপত্র ভিজে যায়। এতে আদালতের কার্যক্রম ব্যাহত হয়। একই সমস্যায় জর্জরিত ১৮৮৩ সালে স্থাপিত নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালত এবং গৌরীপুর সহকারী জজ আদালতের ভবনটি। এখানে জরাজীর্ণ একটি ভবনেই চলছে দুটি উপজেলার কার্যক্রম।সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, গৌরীপুর ও নান্দাইল আদালতে এজলাসের ভেতরে আইনজীবী ও বিচারপ্রার্থীদের বসার জায়গা সংকীর্ণ। তাঁদের জন্য নেই কোনো শৌচাগার। পানির জন্য একটি নলকূপ থাকলেও বছরের আট মাস নষ্ট থাকে। এ অবর্ণনীয় দুর্ভোগ নিয়ে চলছে নান্দাইল ও গৌরীপুর আদালতের কার্যক্রম।নান্দাইল ও গৌরীপুর আদালতে আসা এক বিচারপ্রার্থী বলেন, 'জমি-সংক্রান্ত একটি মামলায় প্রায় দুই বছর ধরে এই আদালতে আসি। প্রকৃতির ডাকে সাড়া দিতে এখানে কোথাও যাওয়ার ব্যবস্থা নেই। জনসমাগমের এমন একটা জায়গায় একটিও শৌচাগার নেই, বিষয়টা দুঃখজনক।'ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার যাবতীয় দেওয়ানি মোকদ্দমার কাজ চলমান রয়েছে। এ ছাড়া তিনটি উপজেলা মিলিয়ে পাঁচ হাজারেরও বেশি মামলা চলছে আদালতে।আইনজীবী সমিতির অডিটর এ এস এম সারোয়ার জাহান বলেন, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল- ৩ উপজেলারই আদালত ভবন জরাজীর্ণ। বর্তমানে সেগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। কবে যে দুর্ঘটনা ঘটে, আল্লাহই জানেন।ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি শেখর রঞ্জন ভদ্র ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মুক্তি বলেন, নান্দাইল ও গৌরীপুর কোর্টের এজলাস কক্ষ এতটাই ছোট যে, মক্কেলরা বসা তো দূরের কথা! অ্যাডভোকেটদেরই দাঁড়িয়ে থাকতে হয়।ঈশ্বরগঞ্জের ইউএনও মোসা. হাফিজা জেসমিন বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সব চৌকিতে নতুন আদালত ভবন (যাদের নিজস্ব জমি আছে), প্রযোজ্য ক্ষেত্রে ভূমি অধিগ্রহণসহ বিচারকদের আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় সাংসদ ফখরুল ইমাম বলেন, ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের ভবনটি জরাজীর্ণ এবং পুরোনো হয়ে গেছে। তাই নতুন ভবন নির্মাণের জন্য সংসদে একাধিকবার উত্থাপন করার পর, সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি এসেছে। আদালতের নিজস্ব ভূমি যাচাই-বাছাই করে অচিরেই নতুন ভবন নির্মাণের বরাদ্দ আসবে। | 6 |
অপূর্ণা ঘোষ আর কলকাতার ইন্দ্রনীলকে নিয়ে পরিচালক ফাখরুল আরেফিন নির্মাণ করেছিরেন ছবি 'ভুবন মাঝি'। এবার দ্বিতীয় ছবি নির্মাণ করছেন তিনি। নাম 'গণ্ডি'। সম্প্রতি দেশের বাইরে লন্ডনে হয়ে গেল সিনেমার কিছু অংশের দৃশ্যধারণ। সেখানে ছবির ছবির শুটিংয়ে অংশ নেন অভিনেতা মাজনুন মিজান, অভিনেত্রী অপর্ণা ঘোষ। ছবির গুরুত্বপূর্ণ শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন ফিয়োনা। ছবিতে তার অভিনীত চরিত্রের নাম আরহা। এই ছবির প্রথম অংশের সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন কুশল শ্রেষ্ঠ। তিনি একজন নেপালি। 'গণ্ডি' ছবিতে আরও অভিনয় করছেন দেশের খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি এখনো ছবির শুটিংয়ে অংশ নেননি। ছবিতে কলকাতার একজন অভিনেতার কাজ করার কথা রয়েছে। তিনি হতে পারেন 'ফেলুদা'খ্যাত সব্যসাচী চক্রবর্তী অথবা অঞ্জন দত্ত। তবে এখন চূড়ান্ত হয়নি তাদের কেউ। ছবির কাহিনী এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু'জন নারী-পুরুষের গল্প নিয়ে। কিছুটা অবসরে থাকা এই বয়সে দু'জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসব বিষয় থাকবে সিনেমাটিতে। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমার শুটিং ও শুটিং পরবর্তি কাজ চলবে ২০১৯ সালের পুরোটা সময়। ছবিটি ২০২০ সালে মুক্তি দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক। | 2 |
জীবনাবসান হলো বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের। ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। প্রবীণ এ অভিনেতার বয়স হয়েছিল ৯৮ বছর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন দিলীপ কুমার। এ জন্য গত ৩০ জুন তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। হিন্দুজা হাসপাতালের চিকিৎসক জলিল পারকার দিলীপ কুমারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, দিলীপ কুমারের চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন জলিল পারকার। এ ছাড়া দিলীপ কুমারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে। গত ৬ জুন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে শ্বাসকষ্টের কারণে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১ জুন তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। কম দিনের ব্যবধানে আবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ জুন অভিনেতা দিলীপ কুমারকে হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিল তাঁর অসংখ্য অনুরাগী, তথা সমগ্র ভারতীয় চলচ্চিত্রজগৎ। এরপর গত সোমবার রাতে বলিউড অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু টুইট করে জানিয়েছিলেন, বর্ষীয়ান এ অভিনেতা এখন সুস্থতার পথে। আর সবাইকে তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা এবং দোয়া করার অনুরোধ করেছিলেন সায়রা বানু। কিন্তু শেষ পর্যন্ত কিংবদন্তি এ অভিনেতার প্রয়াণের খবর জানা গেল। দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম। 'জোয়ার ভাটা', 'আন', 'আজাদ', 'দেবদাস', 'আন্দাজ', 'মুঘল-ই-আজম', 'গঙ্গা-যমুনা', 'ক্রান্তি', 'কর্মা', 'শক্তি', 'সওদাগর', 'মশাল'সহ ৫০-এর বেশি বলিউড ছবিতে তিনি কাজ করেছেন। তপন সিনহা পরিচালিত বাংলা ছবি 'সাগিনা মাহাতো'তে দিলীপ কুমার অভিনয় করেছিলেন। কালজয়ী এ ছবিতে তাঁর নায়িকা ছিলেন সায়রা বানু। আটবার তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেছেন। হিন্দি সিনেমাজগতের সবচেয়ে বড় সম্মান 'দাদাসাহেব ফালকে' পুরস্কারেও তাঁকে সম্মানিত করা হয়। ২০১৫ সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান 'পদ্মভূষণ'-এ সম্মানিত করে। | 2 |
যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামিস খুন হয়েছেন। আজ শুক্রবার এসেক্সে নিজের নির্বাচনী এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠকের সময় তাঁর ওপর এই হামলা হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। বিবিসি বলেছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে এসেক্সের লেহ-অন-সি শহরের একটি চার্চে ডেভিড অ্যামিস হামলার শিকার হন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাসেক্স পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কাউকে সন্দেহ করা হচ্ছে না। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলেনি ব্রিটিশ পুলিশ। ৬৯ বছর বয়সী স্যার ডেভিড অ্যামিস প্রায় ৪০ বছর ধরে পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৩ সাল থেকে বাসিলডন নামের একটি এলাকা থেকে এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯৭ সাল থেকে কাছের সাউথএন্ড ওয়েস্ট আসনটি ধরে রেখেছেন তিনি। তাঁর পাঁচ ছেলেমেয়ে রয়েছে। ডেভিড অ্যামিসের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী নাধিম জাহাবি। তিনি লিখেছেন, 'চির শান্তিতে থাকুন, স্যার ডেভিড।' প্রাণী অধিকার, সুবিধাবঞ্চিত ও সাউথএন্ড ওয়েস্টের বাসিন্দাদের উন্নয়নে স্যার ডেভিড অ্যামিসের ভূমিকা স্মরণ করেছেন তিনি। রোমান ক্যাথলিক হিসেবে বেড়ে ওঠা স্যার ডেভিড অ্যামিস রাজনৈতিকভাবে সামাজিক সমতার পক্ষে ছিলেন। গর্ভপাতবিরোধী অবস্থান ও বন্য প্রাণী সুরক্ষায়ও সোচ্চার ছিলেন তিনি। | 3 |
সিলেটের বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, এসআই অপরূপ সাগর গুপ্ত কমল ও এসআই জয়ন্ত কুমারের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। সোমবার দুপুরে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারের অটোরিকশা স্ট্যান্ডের সামনে 'বিশ্বনাথ-রামপাশা' স্ট্যান্ডের চালকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা দীর্ঘক্ষণ বিশ্বনাথ-রামপাশা সড়ক অবরোধ করে রাখেন। বিশ্বনাথ-রামাপাশা স্ট্যান্ডের ম্যানেজার আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন অটোরিকশাচালক বোরহান উদ্দিন, মুহিত মিয়া, আনহার আলী, সাইদুল ইসলাম ও শ্রী অপু। বক্তব্যে তারা বলেন, অনতিবিলম্বে থানার ওসিসহ (তদন্ত) ওই দুই দারোগার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ তাদের প্রত্যাহার করতে হবে। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে। তাদের অভিযোগ, সিএনজিচালিত অটোরিকশাচালক ইলিয়াস আলী (২৮) ও তার স্ত্রী ববিতা বেগমকে শারীরিক নির্যাতন এবং তাদের ১০ মাস বয়সী সন্তান ইয়ামিনকে মারধর করেন পরিদর্শকসহ ওই দুই পুলিশ সদস্য। এমনকি ইলিয়াস আলীকে ধরে নিয়ে গিয়ে পরিদর্শকের কক্ষে মারধরের পর ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত রোববার ওই তিন পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করে সিলেটের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অটোরিকশাচালক ইলিয়াস আলী। দীর্ঘদিন ধরে বিশ্বনাথের জানাইয়ার জুনাব আলীর নতুনবাজারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী ইলিয়াসের গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পূর্ব মকসেদপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। | 6 |
দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। গতকাল শনিবার এ কর্মসূচি শুরু হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত এই কর্মসূচি চলবে। চার দিনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে প্রায় দুই কোটি শিশু।রাজধানীর শিশু হাসপাতালে গতকাল শনিবার দুপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। কর্মসূচি চলাকালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।জাতীয় পুষ্টি সেবা ও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ডা. গাজি আহমাদ হাসান বলেন, ক্যাম্পেইন উপলক্ষে সারা দেশে ছয় থেকে ১১ মাস বয়সী প্রায় ২৩ লাখ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় এক কোটি ৮৭ লাখ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি জানান, দেশে প্রায় এক লাখ ২০ হাজার কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে। এ ছাড়া ওয়ার্ড পর্যায়ে ইপিআই আউট রিচ সেন্টার, কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালের ইপিআই কেন্দ্র ও মেডিকেল কলেজে কেন্দ্রে কর্মসূচি পরিচালনা করা হবে। পাশাপাশি শহরাঞ্চলে সূর্যের হাসি ক্লিনিক ও মেরি স্টোপসের মতো বিভিন্ন বেসরকারি এনজিওগুলোয়ও শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। তবে করোনার কারণে এবার বাস ও রেলস্টেশনগুলোয় ভ্রাম্যমাণ কেন্দ্র পরিচালনা করা হবে না। | 6 |
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে পেরুর বারানসা শহর থেকে ৪২ কিলোমিটার (২৫ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১১২ কিলোমিটার।মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আমাজন রেইনফরেস্ট অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের সময় পেরুর রাজধানী লিমা থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে ।প্রাথমিকভাবে এই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। | 3 |
বিয়ের প্রলোভনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক কিশোরীকে (১৫) পাকুন্দিয়ায় এনে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত প্রেমিক বাদশা মিয়া ও তার দুই বন্ধু এরশাদ ও রুস্তমকে আটক করেছে র্যাব-১৪। ভিকটিম কিশোরীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় মঙ্গলবার দুপুরে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১১। আসামিরা হচ্ছে, পাকুন্দিয়া উপজেলার শালংকা গ্রামের বাদশা মিয়া (২৫), এরশাদ(২৫), রুস্তুম (২১), নাছিম (২২) ও ছোটআজলদী গ্রামের মামুন মিয়া (৩০)। মামলা সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া গ্রামের কিশোরী কন্যার সাথে পাকুন্দিয়া উপজেলার শালংকা গ্রামের মৃত আব্দুল মোতালিব এর ছেলে বাদশা মিয়ার মোবাইল ফোনে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে প্রেমিক বাদশা মিয়া ওই কিশোরীকে বিয়ের আশ্বাস দেয় এবং পাকুন্দিয়ায় আসতে বলে। এতে প্রলুব্ধ হয়ে ওই কিশোরী গত ১০ জুন বিকেল পাঁচটার দিকে সেলাই মেশিনের উপকরণ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। বাদশা মিয়া ওই কিশোরীকে পাকুন্দিয়া বাজারে এনে বিয়ের জন্য কসমেটিকস ও অন্যান্য জিনিসপত্র কেনার অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। পরে রাত পৌনে ১১ টার দিকে মোটরসাইকেলে করে বাদশা মিয়া ওই কিশোরীকে নিয়ে ছোট আজলদী গ্রামের ঈদগাহ্ মাঠের উত্তর পাশে রেনু মিয়ার কলা ক্ষেতে নিয়ে যায়। ওই স্থানে পূর্ব থেকে বাদশা মিয়ার বন্ধু একই এলাকার এরশাদ, রুস্তুম, নাছিম ও মামুন অবস্থান করছিল। এ সময় বাদশা মিয়া তার বন্ধুদের সহায়তায় ওড়না দিয়ে ওই কিশোরীর মুখ বেঁধে ফেলে এবং ছুরা দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। প্রথমে বাদশা মিয়া তাকে ধর্ষণ করে। পরে পর্যায়ক্রমে এরশাদ, রুস্তুম, নাছিম ও মামুন পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ভোর তিনটার দিকে ওই কিশোরীকে কলা ক্ষেতে রেখে পালিয়ে যায় ধর্ষণকারিরা। ধর্ষিতা হেঁটে ভোর পৌনে চারটার দিকে পার্শ্ববর্তী পুলেরঘাট বাজারে যায়। সেখানে বাজারের পাহাড়াদারকে ঘটনা খুলে বলে। পাহাড়াদার স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদাতের হাতে ওই কিশোরীকে তুলে দেয়। ইউ পি সদস্য বিষয়টি ওই কিশোরীর ভগ্নিপতি শাহিনকে মুঠোফোনে জানায়। ইউপি সদস্য ওই কিশোরীকে নিয়ে চৌদ্দশত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোকা মিয়ার বাড়িতে যায়। সংবাদ পেয়ে ধর্ষিতার পিতা মেয়ের জামাই ও ছেলেকে নিয়ে চেয়ারম্যানের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম সরকার পিপিএম বলেন, ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। | 6 |
রাজপথেই কেবলমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আসতে পারে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, আমরা আইন প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছি কিন্তু পেরে উঠছি না। আমরা আইনি লড়াই চালিয়ে যাবো কিন্তু তার মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আসবে না। তার মুক্তি আসবে একমাত্র রাস্তায়। এজন্য আমাদের প্রস্তুতি গ্রহন করতে হবে। জাতীয় প্রেসক্লাবে শুক্রবার অনলাইন নিউজ পোর্টাল 'সবুজ বাংলা টোয়েন্টিফোর ডটকম' এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সবুজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসানের পরিচালনায় সভায় আরো বক্তৃতা করেন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক ইনকিলাবের সহযোগী সম্পাদক মোবায়েদুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি নেতা শামীমুর রহমান শামীম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাগপা'র যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান প্রমূখ। মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, আমি ভারতকে যা দিয়েছি তা তারা সব সময় মনে রাখবে। এর চেয়ে নিলর্জ্জ অপমানজনক কোনো বক্তব্য আমাদের জাতির জন্য হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি (প্রধানমন্ত্রী) কিভাবে এই কথাটি বললেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের আপনি অনেক কিছু দিয়ে দিয়েছেন। কী দিয়েছেন আমরা সবই জানি। সাবেক এই আইনমন্ত্রী বলেন, অকাতরে যতরকমের সুযোগ-সুবিধা দেয়া যায় আপনি তা করছেন। আপনি তাদেরকে করিডোর দিয়েছেন, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট দিয়ে দিয়েছেন, আপনি তাদের নিরাপত্তার ব্যাপারে সব কিছু করেছেন সেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর ব্যাপারে। আপনি বন্দর ব্যবহার করার ব্যবস্থা করে দিয়েছেন। সবই দিয়েছেন যেটাই আপনি আজকে স্বীকার করেছেন। বিএনপির এ নেতা বলেন, আমাদের জাতীয় স্বার্থ দ্ধার করার ব্যাপারে কোনো কিছুই করতে পারেন নি প্রধানমন্ত্রী। আমাদের তিস্তা পানি বন্টন এবারও কিছু হয়নি। প্রধানমন্ত্রী যাওয়ার আগে আমি বলছিলাম, তিস্তা পানির বিষয়ে যদি সুরাহা করে না আসতে পারেন তাহলে বুঝব আপনার সফর ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ সফরকে তিনি সফল করার চেষ্টা করেছেন এই কথা বলে যে, আমরা অনেক কিছু দিয়ে দিয়েছি যা ভারত কোনোদিন ভুলতে পারবে না। মওদুদ আহমদ প্রশ্ন রেখে বলেন, আপনি কে? আপনি তো একা সেটা করতে পারেন না। এদেশের ১৬ কোটি মানুষের সব সম্পদ, আপনি একথা বলে তাদের মনে আঘাত দিয়েছেন। বর্তমান সংকট থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকার মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, আজকে মাদক নিয়ন্ত্রণের নামে মানুষ হত্যার লাইসেন্স দিয়ে দিয়েছে। ১৩৮ জন মানুষ প্রাণ হারিয়েছে বিনা বিচারে। আপনারা শেষ বেলা এসে এই অভিযান চালিয়ে মানুষ হত্যা করছেন। আসল যারা ব্যবসায়ী যাদের আপনারা চিহ্নিত করেছেন তাদের একজনকেও এখন পর্যন্ত ধরতে পারেন নি। এমপি বদির কথা সারা দেশের মানুষ জানে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন তার ব্যাপারে তথ্য আছে কিন্তু প্রমাণ নেই। চমৎকার কথা। আজকে মানুষের কাছে পরিস্কার হয়ে গেছে, দেশের সত্যিকারের যে সংকট, সেই সংকটকে অন্যদিকে ধাবিত করার জন্য মানুষ হত্যার অভিযানে আপনারা আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছেন। বিএনপির এ নেতা বলেন, এই সরকারের সময়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তার কারণ তাদের নিজেদের নেতা-কর্মী এবং তাদের প্রভাবশালী ব্যক্তিরা এর সাথে জড়িত। তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন এই ব্যবসার মাধ্যমে। | 9 |
ঢাকা টেস্টে চতুর্থ দিন মঙ্গলবার (৭ ডিসেম্বর) বল হাতে শুরুটা ভালোই করেছে মুমিনুল বাহিনী। তাদের বোলিং তোপের সামনে বাবার আজম ও আজাহার আলিকে হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। এদিন বাবর আজমকে এলবিডব্লিউ করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন খালেদ আহমেদ। বাবর ১২৬ বলে ৭৬ রান করে সাজঘরে ফেরেন। এদিকে, এর আগে ২০১৮ সালে অভিষেক হওয়ার পর জাতীয় দলে অনিয়মিত পেসার খালেদ নিজের তৃতীয় টেস্টে এসে প্রথম উইকেটের দেখা পান। সেটাও টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যতম ব্যাটসম্যানকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট রাঙালেন খালেদ। এর আগে চতুর্থ দিনের শুরুতেই আজহার আলীকে সাজঘরে পাঠিয়েছেন পেসার এবাদত হোসেন। এবাদতের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ হয়নি। লিটন দাসের সহজ ক্যাচে ৫৬ রানে আউট হন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আজহারের আউটে ভেঙে যায় ১২৩ রানের জুটি। | 12 |
অবহেলিত, অনুন্নত দিনাজপুরের মধ্যপাড়া এখন অন্যান্য গ্রামীণ জনপদের চেয়ে উন্নত। পাল্টে গেছে এলাকাবাসীর জীবনমান ও অর্থনীতির চেহারা। বিভিন্ন সামাজিক কল্যাণমূলক সেবা দিয়ে এলাকাবাসীদের পাশে দাঁড়িয়ে ব্যাপক সাড়া ফেলেছে 'জিটিসি চ্যারিটি হোম'। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গ্রামীণ জনপদ হরিরামপুর ইউপিতে এই মধ্যপাড়া। এলাকাবাসীর প্রত্যাশা বিবেচনায় খনি উন্নয়নের সাথে সামাজিক দায়বদ্ধতা থেকে খনির সসামনে 'জিটিসি চ্যারিটি হোম' স্থাপন করা হয়। জিটিসি চ্যারিটি হোমে একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার প্রতিদিন এলাকার ৪০-৫০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছেন। সেই সাথে প্রতি মাসে খনি শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাসিক শিক্ষা উপবৃত্তি, নন এমপিওভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়কে মাসিক আর্থিক সহায়তা প্রদান এবং এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আসছে এ "জিটিসি চ্যারিটি হোম"। জিটিসি চ্যারিটি হোম নিয়ে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকী জানান, এই খনির জন্য এলাকাবাসীর অনেক ত্যাগ ও অবদান রয়েছে। বর্তমানে জিটিসি'র হাত ধরে পাথর খনি পর পর দু'বছর লাভের মুখ দেখেছে। এলাকাবাসীর প্রত্যাশা বিবেচনায় এই খনির উন্নয়নের সাথে সামাজিক দায়বদ্ধতা থেকে আমার কোম্পানি খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়ররত সন্তানদের শিক্ষা উপবৃত্তি , এলাকাবাসীর শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের পাশে দাঁড়ানোর জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান হিসেবে চ্যারিটি হোম প্রতিষ্ঠা করা হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 6 |
সাতক্ষীরার কলারোয়ায় আলোচিত ফোর মার্ডার মামলায় গ্রেপ্তার রায়হানুলইসলামকেজিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রায়হানুলকে জিজ্ঞাসাবাদের জন্যমামলার তদন্ত কর্মকর্তাসিআইডি ইন্সপেক্টর তরিকুল ইসলামের করা১০ দিনের রিমান্ড আবেদনেরশুনানি নিয়েসাতক্ষীরা আমলী আদালত-৪ এর ভারপ্রাপ্ত বিচারক ইয়াছমিন নাহার রোববার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত শাহিনুরের আপন ছোট ভাই রায়হানুলকেগত শুক্রবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। ওই আবেদনের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগেফোর মার্ডারের ঘটনায়গত বৃহস্পতিবার রাতে কলারোয়া থানায় মামলা করেন নিহত শাহিনুরের শাশুড়ি কলারোয়ার ওফাপুর গ্রামের রাশেদ গাজির স্ত্রী ময়না বেগম। মামলায় তিনি কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করেন। রায়হানুলকেশুক্রবার এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। | 6 |
জনগণের উৎসাহে করোনাভাইরাস টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে ভাটা পড়েছেবলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের অর্জন ও বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ করণীয়' শীর্ষক আলোচনা ও কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান মোল্লা দূর্জয়ের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা শাজাহান খান প্রধান আলোচক হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারির শুরুতে অনেকে আতঙ্কে ছিল। আবার কেউ কেউ প্রার্থনাও করেছিল, বাংলাদেশে হাজার হাজার মানুষ না খেয়ে মৃত্যুবরণ করবে এবং রাস্তায় লাশ পড়ে থাকবে। সৃষ্টিকর্তার কৃপায় জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশে একজন মানুষও অনাহারে থাকেনি, রাস্তায় লাশ পড়ে থাকেনি। এরপর তারা আশা করেছিল করোনার টিকা সঠিক সময়ে আনতে বা সংগ্রহ করতে পারবে না। সরকার তার ঘোষণা অনুসারে জানুয়ারির মধ্যেই ৭০ লাখ ডোজ করোনা টিকা দেশে এনেছে। এতে তাদের সেই আশায়ও গুড়েবালি। ড. হাছান বলেন, 'অপপ্রচারকারীরা এরপর বলল, এ টিকা কাজ করবে না। এ টিকা আগে সরকারের মন্ত্রী-আমলাদের নিতে হবে। এখন সরকারের মন্ত্রী-আমলারা আগে টিকা নিয়েছেন, ফলে তাদের মুখটা চুপসে গেছে। যদিও বা এমপি, মন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আগে নিতে চাননি, কিন্তু মানুষকে পথ দেখানোর জন্যই অনেকে নিয়েছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। 'সবাই বিপুল উৎসাহে টিকা নেওয়া শুরু করেছে, এখন বিএনপি কী বলবে, শেষপর্যন্ত তারা এই টিকা নেবে নাকি নেবে না, নাকি পাকিস্তান কখন টিকা আবিষ্কার করবে, সেটার জন্য বসে আছে, এটিই হচ্ছে বড় প্রশ্ন।' তথ্যমন্ত্রী বলেন, আমি বিএনপি নেতাদের অনুরোধ জানাব, এ ধরনের সমালোচনা বাদ দিয়ে আপনারা সরকার যে টিকার বিষয়ে সাফল্য দেখিয়েছে, দয়া করে তার প্রশংসা করুন। অনলাইন একুশে বইমেলা উদ্বোধন অনলাইন একুশে বইমেলা উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে বইঅনলাইনবিডিডটকম (.) আয়োজিত ১ থেকে ২৮ ফেব্রুয়ারি মাসব্যাপী এ মেলা উদ্বোধন করেন তিনি। আয়োজক সংস্থার কর্ণধার রবীন আহসান এসময় শুভেচ্ছা বক্তব্য দেন। বিশ্বব্যাপী করোনা মহামারির প্রেক্ষাপটে অনলাইন বইমেলা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের 'ডিজিটাল বাংলাদেশ' বাস্তবায়িত হওয়ার ফলেই আজ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই বইমেলা আয়োজন সম্ভব হয়েছে। সমগ্র বিশ্ব মহামারিতে থমকে গেলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ থেমে থাকেনি, বিশ্বের মাত্র ২২টি দেশ যারা ধ্বনাত্মক জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে, তাদের মধ্যে আমরা তৃতীয় স্থান অধিকার করেছি। বই পড়াকে উৎসাহিত করে তথ্যমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য, আজকের শিশু-কিশোর-তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস আগের মতো নেই। এই বইমেলা সেই অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে এবং মানুষের মধ্যে দেশাত্মবোধ-মমত্ববোধ জাগ্রত করতে এবং নিজেদের বীরত্বগাঁথাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বিএনপির নেতিবাচক মন্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির অভিযোগ গতানুগতিক। স্থানীয় নির্বাচনে এদেশে এবং প্রতিবেশী ভারতে অতীতেও ছোটখাটো নানা ঘটনা ঘটেছে, যা কখনই কাম্য নয়। তবে সে তুলনায় এবারের নির্বাচন অনেক ভালো হয়েছে। | 9 |
প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশ ব্যয়সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করছে। বেসরকারি প্রতিষ্ঠান দেশে এনেছে চিকিৎসার ভারী প্রযুক্তি। বিশ্বজুড়ে স্বাস্থ্য ও চিকিৎসার অগ্রগতিতে ঐতিহাসিক ভূমিকা রেখেছে প্রযুক্তি। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। গড় আয়ু বৃদ্ধি, শিশু স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি, মাতৃমৃত্যু হ্রাস, কার্যকর জন্মনিয়ন্ত্রণ-দেশের স্বাস্থ্য খাতের এসব অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে প্রযুক্তি। নতুন প্রযুক্তি আমদানি, গ্রহণ ও ব্যবহারে স্বাস্থ্য বিভাগ সব সময় খোলামনের পরিচয় দিয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় সরকার সব সময় কম মূল্যের, জুতসই ও সহজে ব্যবহারযোগ্য প্রযুক্তিকে গুরুত্ব দিয়েছে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যবসার পাশাপাশি এটাও চেয়েছে যে রোগীদের বিদেশ যাওয়া বন্ধ করতে দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। জনস্বাস্থ্যবিদ, বিশিষ্ট চিকিৎসক, হাসপাতাল মালিক, চিকিৎসাযন্ত্র ব্যবসায়ী ও স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত তিনটি পথ ধরে বিদেশের প্রযুক্তি বাংলাদেশে এসেছে বা আসছে। প্রথমত চিকিৎসক ও সরকারি কর্মকর্তারা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে সম্মেলনে, সেমিনারে বা কর্মশালায় যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে যান। ওই সব অনুষ্ঠানে তাঁরা নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হন, কিছু ক্ষেত্রে তাঁরা হাতে-কলমে প্রযুক্তি ব্যবহারের সুযোগও পান। অনেকেই তখন ওই প্রযুক্তি দেশে ব্যবহারের জন্য উৎসাহী হয়ে পড়েন। দ্বিতীয়ত, বিশ্বের অনেক বড় বড় চিকিৎসাযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত চিকিৎসাযন্ত্র সারা দুনিয়ায় বিক্রি করার চেষ্টা করে। বাংলাদেশে অনেক প্রযুক্তি দেশে এসেছে এসব ব্যবসায়ীর হাত ধরে। তৃতীয়ত, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। চিকিৎসায় নতুন বা সাম্প্রতিকতম ওষুধ বা প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে মানুষের সহজাত আগ্রহ লক্ষ করা যায়। চিকিৎসার নানা শাখা-প্রশাখাকে কেন্দ্র করে নতুন নতুন গবেষণা হচ্ছে, উদ্ভাবন হচ্ছে নতুন নতুন প্রযুক্তির। পাশাপাশি রোগনির্ণয়ের ক্ষেত্রেও নতুন প্রযুক্তি আসছে বাজারে। জনস্বাস্থ্যের উন্নতিতে এমন সব প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে, যার সঙ্গে স্বাস্থ্য বিভাগ বা চিকিৎসকদের কোনো সম্পর্ক নেই। যেমন পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি বা ডেঙ্গু প্রতিরোধে মশার ওষুধ ছিটানোর যন্ত্র। যেভাবেই প্রযুক্তি আসুক না কেন, তা দেশের স্বাস্থ্য ও চিকিৎসার অগ্রগতিতে ভূমিকা রেখেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, স্বাস্থ্যপ্রযুক্তি হতে হবে চিকিৎসার দিক থেকে কার্যকর, কারিগরি দিক থেকে ঝুঁকিমুক্ত এবং ব্যয়সাশ্রয়ী। সংস্থাটি আরও বলছে, নতুন প্রযুক্তি সাধারণত পুরোনো প্রযুক্তির চেয়ে ব্যয়বহুল হয়। নতুন প্রযুক্তি সব সময় স্বাস্থ্যব্যয় বাড়িয়ে দেয়। বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সব সময় ব্যয়সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার হতে দেখা গেছে। প্রশিক্ষণ পেয়ে মাঠকর্মীরা সহজেই এসব প্রযুক্তির ব্যবহার শিখেছেন। ক্যাঙারু তার শাবককে যেভাবে বুকে জড়িয়ে রাখে, তেমনি অকালিক ও কম ওজন নিয়ে জন্মানো নবজাতকের চিকিৎসায় 'ক্যাঙারু মাদার কেয়ার' নামের প্রযুক্তি দেশে ব্যবহৃত হচ্ছে। জন্মের পর কিছু নবজাতক নিশ্বাস নিতে পারে না। তাদের শ্বাসপ্রশ্বাস শুরু করতে ব্যবহার করা হচ্ছে 'আম্বু ব্যাগ অ্যান্ড পেঙ্গুইন সাকার' নামের প্রযুক্তি। শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হলে শ্বাসপ্রশ্বাসে জটিলতা হয়। শিশুদের শ্বাসপ্রশ্বাসের হার পরিমাপের জন্য সারা দেশের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখন 'এআরই টাইমার' ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে নিউমোনিয়ায় আক্রান্ত হলে রক্তে অক্সিজেন কমে যায়। শিশুদের নিউমোনিয়া কোন পর্যায়ে আছে, তা পরিমাপ করার জন্য ব্যবহার করা হচ্ছে 'পালস-অক্সিমিটার'। আবার নিউমোনিয়ার মতো শ্বাসতন্ত্রের রোগে ভোগা শিশুদের ভেন্টিলেশন সহায়তার দরকার হয়। ভেন্টিলেশন সহায়তার জন্য 'বাবল সিপাপ' নামের যন্ত্র ব্যবহার করা হয়। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানী ড. মো. যোবায়ের চিসতী খুব কম ব্যয়ে ও সহজে ব্যবহারের জন্য বাবল সিপাপ তৈরি করেছেন। প্রযুক্তিটি বাংলাদেশে ব্যবহারের জন্য মূল্যায়নের পর্যায়ে রয়েছে। গর্ভধারণকালে, প্রসবকালে ও প্রসব-পরবর্তী জটিলতায় মাতৃমৃত্যু হয়। মাতৃমৃত্যু কমাতে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টার ইতিহাস অনেক পুরোনো। নতুন প্রযুক্তি আসায় আগের প্রযুক্তি বিদায় নিয়েছে। এর মধ্যে একটি প্রযুক্তির নাম কনডম ক্যাথেটার। কনডম জন্মনিয়ন্ত্রণে কাজে লাগে। কিন্তু স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সায়েবা আক্তার প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধে কনডম নিয়ে একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। অনেকে একে 'সায়েবা মেথড' বলে। প্রসবকালে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে কি না, তা পরিমাপের জন্য 'রক্ত শোষণকারী ম্যাট' তৈরি করেছিলেন আইসিডিডিআরবির একজন বিজ্ঞানী। প্রসব-পরিস্থিতির অগ্রগতি জানার জন্য হাসপাতালগুলোতে এখন ডিজিটাল পার্টোগ্রাফ ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে কিছু মায়ের প্রসবে সহায়তার জন্য ব্যবহৃত হচ্ছে 'বার্থ চেয়ার'। এসব ছাড়াও নবজাতক, শিশু ও মায়ের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতিতে আরও নানা ধরনের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। চিকিৎসার জন্য বিদেশ থেকে প্রযুক্তি বা যন্ত্রপাতি আনার ইতিহাস বেশ পুরোনো। ক্যানসার নিয়ে মানুষের মনে অনেক ভীতি কাজ করে। সেই ক্যানসার চিকিৎসায় টেলিথেরাপি যন্ত্র প্রথম দেশে আনে কুমুদিনী হাসপাতাল, ১৯৫৩ সালে। আর ৪ ফেব্রুয়ারি দেশের প্রধান প্রধান সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ক্যানসার চিকিৎসার সর্বাধুনিক সব ব্যবস্থা তাদের আছে। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ২০১১ সালে ক্যানসার নির্ণয়ের 'পেট সিটি স্ক্যান' প্রযুক্তি আনে। এর অর্থ হচ্ছে দেশে চিকিৎসাপ্রযুক্তি আনার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলো অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম প্রথম আলোকে বলেন, 'দেশের সব মানুষকে স্বাস্থ্য ও চিকিৎসাসেবার আওতায় আনা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এখানে বড় ভূমিকা রাখছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। বেসরকারি প্রতিষ্ঠানগুলো সব সময় চেষ্টা করে রোগনির্ণয় ও চিকিৎসায় সর্বসাম্প্রতিক প্রযুক্তি ব্যবহার করতে। বেসরকারি হাসপাতাল যত সহজে একটি যন্ত্র দেশে আনতে পারে, সরকারি প্রতিষ্ঠান তা পারে না।' এ প্রযুক্তির ওপর নির্ভর করে দেশের হৃদ্রোগ চিকিৎসা অনেক দূর এগিয়েছে। ইউনাইটেড, স্কয়ার, এভারকেয়ার, ল্যাবএইড, হার্ট ফাউন্ডেশন, আসগর আলী-এসব হাসপাতালে হৃদ্রোগের চিকিৎসা হচ্ছে আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে। এসব হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল থাকার কারণে হৃদ্রোগ চিকিৎসায় মানুষ এখন বিদেশে কম যাচ্ছে। একাধিক বড় হাসপাতালের মালিক বলেছেন, চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা আছে। ভালো চিকিৎসকেরা সব সময় বাজারের সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করতে চান। বিদেশ থেকে তাঁরা চিকিৎসা, এমনকি যন্ত্র পরিচালনার ওপর প্রশিক্ষণ নিয়ে আসেন। দেশে অর্জিত জ্ঞান ব্যবহার করতে চান। তাঁরা সেই সুযোগ সহজে পান বেসরকারি হাসপাতালে। দেশে যত বিশেষায়িত চিকিৎসার শাখা হচ্ছে, তত নতুন নতুন চিকিৎসা প্রযুক্তি দেশে আসছে। একইভাবে রোগনির্ণয়ের ক্ষেত্রেও বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছে। সারা দেশে শত শত রোগনির্ণয় কেন্দ্র গড়ে ওঠার অন্যতম কারণ সহজে রোগনির্ণয় প্রযুক্তি আনতে পারা। কিছুদিন আগেও রোগনির্ণয় পরীক্ষার জন্য নমুনা দেশের বাইরে পাঠানো হতো। এখন বেসরকারি উদ্যোক্তারা আধুনিক রোগনির্ণয় কেন্দ্র গড়ে তোলার জন্য বড় বিনিয়োগ করছেন। শুধু রোগনির্ণয় বা চিকিৎসা নয়, সেবার মান উন্নত করতে, হাসপাতাল জীবাণুমুক্ত রাখতে বেসরকারি হাসপাতালগুলো নতুন নতুন প্রযুক্তি আনছে। এমনই একটি প্রযুক্তির ব্যবহার হচ্ছে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে। নিউম্যাটিক টিউব সিস্টেম (পিটিএস) নামের এ প্রযুক্তির (টিউবের মধ্য দিয়ে) মাধ্যমে রক্ত, টিস্যু বা প্রস্রাবের নমুনা অথবা ওষুধ দ্রুত ও নিরাপদে হাসপাতালের নির্দিষ্ট স্থানে বা রোগীর শয্যার পাশে পৌঁছে যায়। | 6 |
অনলাইনে অনুষ্ঠিত হলো নারীর ক্ষমতায়ন নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতা। গত রবিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন, সমান অধিকার এবং সার্বিক নিরাপত্তামূলক বিষয়গুলো উঠে আসে। যৌথভাবে এই আয়োজনটি করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। জেন্ডার-বেইসড ভায়োলেশন নিয়ে ১৬ দিনব্যাপী নানা কর্মসূচির আওতায় এই বিতর্ক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ডিবেইটে অংশ নিয়েছেন নানান বয়সি ও ভিন্ন ভিন্ন পেশার এক ঝাঁক নারী এবং পুরুষ। তারা নিজেদের বাসস্থান কিংবা কর্মস্থলে, পরিবারের মধ্যস্থলে অথবা রাজপথে যে সকল সামাজিক বিড়ম্বনার সাথে লড়াই করে বেঁচে থাকার আত্মবিশ্বাস বুনছেন সে সকল বিষয়ে আলোকপাত করেন। বিতর্কশেষে সংসদ সদস্য অরোমা দত্ত বলেন, 'পুরো বিশ্বে নারী-পুরুষ সকলে আত্ম-উন্নয়নমূলক, বন্ধুত্বপূর্ণ এবং একে অপরের সামাজিক-পারিবারিক মূল্যবোধের ওপর সম্মান রেখে কাজ করতে হবে।' প্যানেল গেস্ট হিসেবে ইউএনডিপি'র জেন্ডার ইকুয়িটি এক্সপার্ট বিথিকা হাসান বলেন, 'আমাদের দেশের নারীরা প্রতিনিয়ত নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন, সম-অধিকার নিয়ে লড়াই করছেন। এই অধিকার নিশ্চিত হওয়া জরুরি।' উল্লেখ্য, ১৯৯০ সাল থেকেই প্রতি বছর সেন্টার ফর উইমেন্স গ্লোবাল লিডারশিপের তত্ত্বাবধায়নে জেন্ডার-বেইসড ভায়োলেশন নিয়ে বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এটি প্রতি বছর ২৫ নভেম্বর শুরু হয়ে চলে ১০ ডিসেম্বর পর্যন্ত। সর্বক্ষেত্রে নারীদের নিরপেক্ষ সমান অধিকার এবং সার্বিক নিরাপত্তা বাস্তবায়নকে আরো সক্ষম এবং কার্যকর করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। বিডি প্রতিদিন/এমআই | 6 |
নাটোরের লালপুরে আওয়ামী লীগের নয়জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিদ্রোহী ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় তাঁদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।দলীয় সূত্র জানা গেছে, গত শুক্রবার রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে ছয়জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন লালপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি তায়েজ উদ্দীন, আড়বাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আশরাফুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আসলাম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান জার্জিস।এ ছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিদ্রোহী প্রার্থীর মদদ দাতা হিসেবে বহিষ্কৃত তিনজন হলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইস্কান্দার মির্জা, সহপ্রচার সম্পাদক মীর আব্দুল মান্নান ও সদস্য মাজেদুল ইসলাম।বহিষ্কার আদেশে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্রের ৪৭ এর (ক) ও (ঠ) ধারা মতে আওয়ামী লীগের পদ ও প্রাথমিক সদস্য পদসহ সকল স্তর হতে বহিষ্কার করা হলো।লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা ও বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ আদেশ দেওয়া হয়। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কারাদেশের কপি মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো হয়েছে।সভাপতি আফতাব হোসেন ঝুলফু আজকের পত্রিকাকে বলেন, বর্ধিত সভায় বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়। দলীয় সিদ্ধান্ত না মেনে শৃঙ্খলা ভঙ্গকারী বিদ্রোহী প্রার্থী ও তাঁদের মদদ দাতাদের পর্যায়ক্রমে বহিষ্কার করা হবে। দলের অঙ্গসংগঠনের যাঁরা বিদ্রোহী আছেন, তাঁদের সংশ্লিষ্ট সংগঠনের নেতারা বহিষ্কারাদেশ পাঠানো হবে বলে জানা তিনি। | 6 |
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান কমিটির দায়িত্বে থাকা নিয়ে দেশটির সুপ্রিম কোর্টে যে শুনানি হওয়ার কথা তা আবারও পিছিয়ে গেছে। বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলি, জয় শাহ এবং জয়েশ জর্জের বোর্ডের দায়িত্বে থাকা নিয়ে এ শুনানি হওয়ার কথা ছিল, তবে তা ২ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে আপাতত আরও ২ সপ্তাহ বোর্ডের দায়িত্বে থাকছেন সৌরভ-জয়রাই। শুনানির পর নির্ধারণ হবে তাদের ভাগ্য। বিচারপতি নাগেশওয়ারা রাও এবং বিচারপতি বিনীত সরনের অধীনে এ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা বেশ কয়েকবার পিছিয়েছে। লোধা কমিটির নিয়ম অনুযায়ী, টানা ৬ বছর বোর্ডের কোনো দায়িত্ব সামলানোর পর ৩ বছরের জন্য বিশ্রামে যাওয়া বাধ্যতামূলক। খবর আনন্দবাজার পত্রিকার। ২০২০ সালের মাঝামাঝি সময় সৌরভদের ৬ বছর দায়িত্ব পালনের সময় শেষ হয়। করোনাভাইরাস মহামারির কারণে সেই সময় তাদের বিশ্রামে পাঠানো সম্ভব হয়নি। সৌরভরাও তাদের মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। বার বার শুনানি পিছিয়ে যাওয়ার ফলে বোর্ডের দায়িত্বে থেকে গিয়েছেন সৌরভ-জয়রা। আপাতত আরও ২ সপ্তাহর জন্য দায়িত্ব থাকছে তাদের হাতেই। ২০১৪ সালে বাংলার ক্রিকেট বোর্ডের দায়িত্ব পান সৌরভ। পরবর্তী সময় বিসিসিআইয়ের সভাপতি হন তিনি। লোধা কমিটির নিয়ম অনুযায়ী, ২০২০ সালে তার মেয়াদ শেষ হলেও এখনও পরিবর্তে কাউকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। | 12 |
বেশ কিছুদিন হলো নিজের চ্যানেলেই গান প্রকাশ করছেন হাবিব ওয়াহিদ। আজ প্রকাশিত হবে আরও একটি নতুন গান। গান নিয়ে নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।নতুন গান প্রকাশ করছেন। গানটি নিয়ে কিছু বলুন।গানটি আগামীকাল (আজ) প্রকাশ পাবে।শিরোনাম 'নরম হাতের স্পর্শে'। লিখেছেন আলী বাকের জিকো। এর আগে তিনি আমার আর ন্যান্সির গাওয়া 'বন্ধুরে' গানটি লিখেছিলেন।গান তো নিয়মিত গাইছেন। কিন্তু 'ভালোবাসব রে', 'দিন গেল'র মতো রেসপন্স কি পাচ্ছেন?রেসপন্স পাচ্ছি। তবে মানুষের স্মৃতি খুব মারাত্মক। একবার যদি সেখানে কিছু গেঁথে যায়, সহজে পরিবর্তন করা যায় না। যে সময় ওই গানগুলো প্রকাশ পায়, আমি একেবারেই নতুন। এখনকার মতো এত গানও বের হতো না তখন। যে গানই বের হতো, মানুষ খবর জানত। এখন এত গান বের হয় যে মানুষ ঠিকমতো জানতেও পারে না। তাই তখনকার সাউন্ডট্র্যাকগুলো মেমোরিতে গেঁথে আছে। এ আর রহমানের প্রশংসা করতে গিয়ে প্রথমেই বলা হয় 'বোম্বে' কিংবা 'রোজা'র গানগুলো। এরপর কি তিনি নতুন মিউজিক নিয়ে আসেননি? উনি তো অস্কারও পেয়ে গেলেন। কিন্তু মানুষ ওনাকে প্রথম যেভাবে গ্রহণ করেছেন, সেটা মেমোরি থেকে বের করতে পারেন না।অনেক দিন অন্যের ব্যানারে গান করছেন না। কেন?এখন মূল টার্গেট আমার ইউটিউব চ্যানেলটা প্রতিষ্ঠিত করা। অনেকেই জানেন না আমার ইউটিউব চ্যানেল আছে। অন্যদের কাজও করব, তবে নিজের চ্যানেলের গান তৈরিতে বেশি মনোযোগী এই সময়ে।চলচ্চিত্রে গাইছেন না অনেক দিন?অনেক দিন ধরেই গাইছি না। অনেক কারণ আছে। অন্যতম কারণ, গানটা কার লিপে যাচ্ছে। অনেকের অ্যাপিয়েরেন্সের সঙ্গে আমার গানের লিপসিং মেলে না। মনে হয় জোর করে একটা কিছু করা হচ্ছে। এইটা নিজের কাছেই ধাক্কা লাগে। এটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করতে না পারি ততক্ষণ ছবির কাজ করতে চাই না। একটা সুসংবাদ দিতে পারি। এস এ হক অলিক ভাইয়ের সঙ্গে একটা ছবির গান নিয়ে কথা হচ্ছে। এর মাধ্যমে অনেক দিন পর ছবিতে গান গাইব।নতুনদের নিয়ে তো অনেক কাজ হচ্ছে... হ্যাঁ, হচ্ছে। অনেকেই চেষ্টা করছেন। আপনি নতুনদের নিয়ে কী করছেন?একটা বিষয় আগে পরিষ্কার করি। অনেকেই প্রশ্ন করেন যে আমি কেন নারী শিল্পীদের বেশি সুযোগ দিচ্ছি? দিচ্ছি কারণ, আমার ইউটিউব চ্যানেলে যখন আমার উপস্থিতি ছাড়া একদম ফ্রেশ কারও গান প্রকাশ করি, তখন দর্শকেরা অতটা রেসপন্স করেন না, যতটা রেসপন্স করেন আমিসহ থাকলে। বুঝতে পারলাম, আমার চ্যানেলে নতুনদের নিয়ে সলো কাজ করতে চাইলে আরেকটু সময়লাগবে। কিন্তু একের পর এক আমার একক গান প্রকাশ করলেও একঘেয়ে লাগবে। তাই, একক গানের পাশাপাশি ডুয়েট গান করছি নিয়মিত। গানগুলো নিয়ে দর্শক-শ্রোতাদের রেসপন্সও ভালো পাচ্ছি। ডুয়েট গানের মাধ্যমেই নতুনদের নিয়ে কাজ করার চেষ্টা করছি। সব মিলিয়ে নারীশিল্পীদের নিয়ে কাজের সুযোগ বেশি তৈরি হচ্ছে এখন পর্যন্ত।এর মধ্যে কাকে এগিয়ে রাখবেন?আমি তো বেশ কয়েকজনকে নিয়েই কাজ করলাম। 'তুমিহীনা মন' গানটি গাইলেন জারিন নামের একজন গায়িকা। বেশ ভালো গায়। ওর সঙ্গে সামনে আরও কাজ হবে। ওর মধ্যে অনেক সম্ভাবনা আছে।গানকে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এই সময়ে কোন বিষয়টা বেশি জরুরি?মিউজিক স্ট্রিমিং অ্যাপগুলো যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে শিল্পীরা অনুপ্রেরণা পাবে নতুন গান তৈরিতে। অ্যাপগুলোতে শ্রোতারা শুধু গান শুনবে। ভিডিওর প্রয়োজন হবে না। | 2 |
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়া কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান। আজ মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে দুই উইকেট নিয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট ও ১০০০ রান করার মাইলফলকও স্পর্শ করলেন সাকিব।ইনিংসের ১২তম ওভারে অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডের উইকেট নিয়ে পাকিস্তানের শহীদ আফ্রিদিকে টপকে নিউজিল্যান্ডে টিম সাউদিকে স্পর্শ করেন সাকিব। টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা তখন ৯৯।এরপর ১২তম ওভারে অ্যাশটন টার্নারের উইকেট নিয়ে দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন সাকিব। সাকিবের সামনে রয়েছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা (১০৭)। | 12 |
'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার' এই স্লোগানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিট পুলিশিং সচেতনতায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় হারুয়া বাজার কমিটির সভাপতি হামিদুর রহমান ফকিরের সভাপতিত্বে সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, 'পুলিশের কর্মকর্তার কাজ থানায় বসে থাকার জন্য নয়, আপনাদের সেবা করার জন্য সরকার আমাদের নিয়োগ দিয়েছে। পুলিশ যে জনগণের সেবক এই বিষয়টা সকলের মাথায় রাখতে হবে। আপনাদের যেকোনো সমস্যায় ঈশ্বরগঞ্জ থানার দোয়ার খোলা।'এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় অধিবাসী, রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের বিভিন্ন ব্যবসায়ীসহ স্থানীয় এলাকাবাসী। | 6 |
মহান বিজয় দিবস উপলক্ষে তালা উপজেলা কৃষক লীগের প্রস্তুতিমূলক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় পাটকেলঘাটা বাজারে এ সভা হয়।তালা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্যসচিব ও বিশিষ্ট কণ্ঠশিল্পী ইন্দ্রজিৎ কুমার সাধু।বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোস্তারি সুলতানা পুতুল, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস, শেখ আব্দুর রহমান, মো. তরিকুল ইসলাম, অনুপম কুমার মন্ডল, মো. মেহেদী হাসান, সরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ। | 6 |
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ১৩ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে তার নাম সুমন বেপারী। তিনি পেশায় ফল ব্যবসায়ী। রাজধানীর বাদামতলীতে ফল ব্যবসার সাথে তিনি জড়িত আছেন বলে তার পরিবার জানিয়েছে। জানা যায়, ময়ূর-২ নামে বড় জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা নদীর তলদেশে ডুবে যাওয়া মর্নিং বার্ড নামক লঞ্চের যাত্রী সুমন বেপারি ১৩ ঘণ্টারও বেশি সময় কীভাবে বেঁচে ছিলেন। রাত আনুমানিক ৯টা৩০ মিনিটে ডুবুরিরা যখন টিউবের মাধ্যমে লঞ্চটি ওপরে তোলার চেষ্টা করছিলেন এবং লঞ্চটির একাংশ ওপরে উঠে আসছিল ঠিক তখনই সুমন বেপারি লঞ্চ থেকে বেরিয়ে আসেন। তার উদ্ধারের ঘটনায় কেউ বলছেন, রাখে আল্লাহ মারে কে?, কেউ বলছে, নিশ্চয়ই এর পেছনে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা রয়েছে। সুমন বেপারি কেন কীভাবে বেঁচে থাকলেন এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, লঞ্চটি পানির নিচে উল্টে যাওয়ায় বাতাস আটকে থাকে অর্থাৎ এয়ার পকেট তৈরি হয়। সম্ভবত সুমন বেপারি যেখানে অবস্থান করছিলেন সেখানে পানি প্রবেশ করেনি এবং সুমণ বেপারি এয়ার পকেট থেকে অক্সিজেন নিয়েই বেঁচে ছিলেন। এটাই একমাত্র কারণ, এ ছাড়া দ্বিতীয় কোনো কারণ নেই। উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদ উন নবী বলেন, ওই রোগীকে জরুরি বিভাগে ভর্তির পরপরই চিকিৎসা দেওয়া হয়। মিটিমিটি করে তাকায় কোন কথা বললে মাথা নাড়াচ্ছে। এখন জরুরি বিভাগে তাকে রাখা হয়েছে। পরে স্টাবল হলে তাকে ওয়ার্ডে রেফার করা হবে। এদিকে সুমন বেপারির ভাতিজা আরাফাত রায়হান সাকিব জানান, উদ্ধার সংবাদ টিভিতে দেখে আমার চাচাকে শনাক্ত করি। এখন আমরা পরিবারের কয়েকজন মিলে মিটফোর্ড হাসপাতালের দিকে রওনা দিয়েছি রাস্তায় আছি। | 6 |
মাদারীপুরের শিবচরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে ওবায়দুর চোকদার (১০) নামে একটি শিশুকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ছয় দিন পর রোববার রাতে উপজেলার মাদবরের চরের পুরাতন জাহাজঘাট এলাকার একটি মাছের ঘের থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় একই এলাকার মারুফ (২০), ইমরান (১৮), মনির (১৭) ও রাকিব (২০) নামের চার যুবককে আটক করেছে পুলিশ। ওবায়দুর মাদবরের চর ইউনিয়নের পূর্ব খাড়াকান্দি গ্রামের রতন চোকদারের ছেলে ও স্থানীয় খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।শিবচর থানার ওসি জাকির হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি দোকানে গেলে ফেরার পথে ওবায়দুরকে অপহরণ করা হয়। এরপর বুধবার সন্ধ্যায় একটি মোবাইল ফোন থেকে তার পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় শুক্রবার শিবচর থানায় জিডি করা হয়। এরপর ওইদিন মারুফকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করে মারুফ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটক ও লাশটি উদ্ধার করা হয়েছে।তিনি আরও বলেন, পদ্মা সেতুর জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ পাওয়া টাকার ভাগাভাগি নিয়ে মারুফ, নিহত ওবায়দুরের বাবা ফরিদ চোকদার ও মোহাম্মদ মুন্সী এ হত্যাকান্ড ঘটায় আটক মারুফ পুলিশকে জানিয়েছে।
| 6 |
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন বলেছেন, স্পেনের মাদ্রিদে আসন্ন ন্যাটোর সামিটের আগে তুরস্কের সঙ্গে তারা কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারলে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি থমকে যেতে পারে। তুরস্ক বর্তমানে ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে রেখেছে উল্লেখ করে ফিনিশ প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি এই পর্যায়ে এগিয়ে যাওয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা মাদ্রিদ সামিটের আগে বিষয়গুলো সমাধান না করি, তাহলে বিষয়টি থমকে যাওয়ার ঝুঁকি থেকে যাবে। আমরা জানি না এটি কত সময়ের জন্য থমকে থাকবে, তবে এটি লম্বা সময়ের জন্য থমকে থাকবে। সূত্র: আল আরাবিয়া, দ্যা গার্ডিয়ান। বিডি-প্রতিবেদন/আব্দুল্লাহ | 3 |
ঈদের দ্বিতীয় দিনে পিকআপে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করার অপরাধে দিনাজপুরের বিরামপুরে ২৬ চালককে ৩৪ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড় এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। বিডি প্রতিদিন/এমআই | 6 |
জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের সদস্য ও ১৬ টি রাজ্যের 'ডেলিগেটসদের' ভোটে আরো পাঁচ বছরের জন্য জার্মানির প্রেসিডেন্ট পদে থাকছেন ফ্রাংক-ভাল্টার স্টাইনমেয়ার। সাতাত্তর শতাংশ ভোট পড়েছে এই রাজনীতিকের পক্ষে। পুননির্বাচিত হওয়ার পর দেয়া প্রতিক্রিয়ায় তিনি গণতন্ত্র তুলে ধরার পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করার পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। খবর ডয়েচে ভেলের। জার্মান প্রেসিডেন্ট বলেন, "আমরা পূর্ব ইউরোপে সামরিক সংঘাত, যুদ্ধের বিপদের মধ্যে আছি। আমি (রাশিয়ার) প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানাচ্ছি- ইউক্রেনের গলার ফাঁস আলগা করুন এবং ইউরোপে যাতে শান্তি বজায় থাকে আমাদের সঙ্গে তেমন পথের সন্ধান করুন। সোশ্যাল ডেমোক্রেট সদস্য ৬৬ বছর বয়সি স্টাইনমায়ার সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সরকারের দুই মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। শুধু রাজনীতিবিদ নন, জার্মানির জনগণের মধ্যেও রয়েছে তার গ্রহণযোগ্যতা। সাম্প্রতিক এক জরিপের ফলাফল অনুযায়ী, জার্মানির ৮৫ শতাংশ মানুষ মনে করেন তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। বর্তমান জোট সরকার ও বিরোধী দলের মধ্যেও রয়েছে তার সমর্থন। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথে তিনি বিরোধী বাম দলের প্রার্থী গ্রেরহার্ড ট্রেবার্ট, ফ্রি ভোটার্স নামের একটি রাজনতিক গোষ্ঠীর মনোনীত প্রার্থী পদার্থবিদ স্টেফানি গেবাউয়ার এবং এএফডি এর মনোনীত মাক্স ওটেকে পরাজিত করেন। ১৪৩৭ ভোটের মধ্যে ১০৪৫টি ভোটই পড়েছে তার পক্ষে। সিডিইউ এর সদস্য হয়েও উগ্র ডানপন্থি দল এএফডি এর পছন্দে এই নির্বাচনে অংশ নেয়া ওটেকে দল থেকে বহিস্কারের দাবি তুলেছেন নেতারা। | 3 |
পাশ্চাত্য ফ্যাশনধারায় ম্যাক্সি ড্রেস বেশ আগে থেকেই চলছে। বছর খানেক যাবৎ আমাদের দেশের তরুণীদের কাছেও এটি জনপ্রিয় হয়ে উঠেছে। গরমের সময় এই পোশাক বেশ আরামদায়ক হবে, আর ট্রেন্ডি তো বটেই।কথা হলো ফ্যাশন হাউস ভায়োলা বাই ফারিহার ডিজাইনার ফারিহা তাসমীনের সঙ্গে। গরমের দিনের জন্য ম্যাক্সি ড্রেস খুব উপযোগী ও আরামদায়ক একটি পোশাক এবং একই সঙ্গে এটি খুব শৌখিন, বললেন ফারিহা। ভায়োলা এবার এনেছে নানা নকশার ম্যাক্সি ড্রেস। গলার কাটে ভি আকৃতি দেখা যাচ্ছে, রয়েছে বেবি কলার এবং হাই নেকও। লেসের ব্যবহার করা হচ্ছে, থাকছে রং-বেরঙের বোতামের নকশাও। কোমরে ইলাস্টিক অথবা স্ট্রিং দেওয়া হয়েছে, যেন প্রয়োজনমতো ঢিলে বা আঁটসাঁট করে নেওয়া যায়। গরমে স্লিভলেসই বেশি আরামদায়ক। স্বাচ্ছন্দ্যের জন্য এর সঙ্গে লম্বা কটিও রাখা যেতে পারে। তবে ড্রেস প্রিন্টের হলে কোটি একরঙা হতে হবে। রং মিলিয়ে কোটি না পরে বিপরীত রং বেছে নিলেই তা চলতি ফ্যাশনধারার সঙ্গে মানানসই হবে। স্লিভলেস ছাড়াও ম্যাক্সি ড্রেস পাওয়া যাবে ম্যাগি হাতা এবং থ্রি-কোয়ার্টার হাতার। প্রিন্টের ক্ষেত্রে এখন স্ট্রাইপস, পোলকা ডট এবং ফুলেল প্রিন্ট সবচেয়ে বেশি চলছে। চড়া রংগুলোই এখন ট্রেন্ডি, তবে কোনো কোনো ড্রেসে আবার ফুলেল প্রিন্টের হালকা রঙের কাপড় ব্যবহার করে প্রাচীন ধাঁচের লুক আনা হয়েছে, জানালেন ফারিহা তাসমীন।ডিজাইনার মায়া রহমান জানান, দিনের বেলায় হালকা রং এবং রাতে গাঢ় রঙের ম্যাক্সি ড্রেস বা লং ড্রেস পরা যেতে পারে। তাঁর ফ্যাশন হাউস ড্রেসিডেল এনেছে নানা প্যাটার্নের ম্যাক্সি ড্রেস। টাইডাই, শিবোরি, প্যাচওয়ার্ক ও মার্বেল ডাই করা হয়েছে এতে। এই ধরনের পোশাকের প্যাটার্নের জন্য লিনেন, জর্জেট ও নেটের কাপড় সবচেয়ে উপযোগী। কয়েক ধরনের কাপড় একসঙ্গে ব্যবহার করেও নকশায় বৈচিত্র্য আনা হচ্ছে। রাতের দাওয়াতে পরার জন্য তারা কিছু লং ড্রেস নকশা করেছেন, যার হাতে ও গলায় থাকছে হালকা জারদৌসি কাজ। পোশাকের গলার কাটেও থাকছে বৈচিত্র্য।কোথায় পাবেনম্যাক্সি ড্রেস পাবেন ড্রেসিডেল, ভায়োলা, এরা হাউস, আরবান ট্রুথ, একস্ট্যাসি, সিকোসো, বসুন্ধরা সিটি, নিউমার্কেট ও ঢাকা কলেজের বিপরীতে বদরুদ্দোজা মার্কেটে।যেমন সাজএ ধরনের পোশাকের সঙ্গে পাশ্চাত্য ধাঁচের সাজই মানাবে, বললেন মায়া রহমান। রাতের দাওয়াতে চুলটা একটু এলোমেলো ঢঙে বাঁধতে পারেন। দিনের বেলায় একটা পনিটেইল করে নিলে ভালো দেখাবে। চাইলে ছেড়েও রাখতে পারেন। এখন মালা পরার খুব চল এসেছে। এই পোশাকের সঙ্গে বড় মালা অথবা বিব নেকলেস ভালো দেখাবে। মায়া রহমানের মতে, ঠিকমতো ক্যারি করতে পারলে সব উচ্চতার মেয়েদের এই পোশাকে মানিয়ে যাবে। | 4 |
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ খন্দকার পাড়া গ্রামে একঝাঁকমৌমাছির কামড়ে খন্দকার বিপ্লব হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত বিপ্লব হোসেন কালিয়াকৈরে সিনাবহ খন্দার পাড়া এলাকার মৃত খন্দকার মোশারফের ছেলে। জানা যায়, মৃত ওই যুবক নিজ বাড়ির পাশে বেল গাছে ওঠে বেল পাড়তে। এসময় একঝাক মৌমাছি তাকে কামড়াতে থাকে। পরে সে কোন দিশা না পেয়ে বেল গাছ থেকে লাফ দিয়ে নেমে পড়েন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মান্নান জানান, রাতেই ওই যুবকের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরে তাকে দাফন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 6 |
বিসিক শিল্প নগরীসমূহে শিল্প কারখানা ব্যতীত অন্য কোন ধরনের স্থাপনা না রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, শিল্প নগরীতে নির্দিষ্ট সময়ের মধ্যে উদ্যোক্তারা কারখানা স্থাপন করতে ব্যর্থ হলে প্লট বরাদ্দ বাতিল করে সেটি অবশ্যই অন্য উদ্যোক্তাকে প্রদান করতে হবে। রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর উদ্যোগে আয়োজিত দু'দিনব্যাপী নাগরিক সেবায় উদ্ভাবন শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধনকালে শিল্প প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। বিসিকের পরিচালক ডঃ মোহা: আব্দুস ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিসিকের চেয়ারম্যান মো. মোস্তাক হাসান এনডিসি। শিল্প প্রতিমন্ত্রী বলেন, 'রূপকল্প ২০৪১' এবং টেকসই উন্নয়ন অভীষ্টের লক্ষ্যসমূহ অর্জনে পরিবেশবান্ধব শিল্প খাতের বিকাশে বিসিককে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। শিল্পনগরীগুলোর খালি প্লটে নতুন শিল্প-কারখানা স্থাপনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জেলা পর্যায়ে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রতিমন্ত্রী এসময় স্থানীয় কাঁচামালভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে বিসিককে আরও মনোযোগী হবার পরামর্শ দেন এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য শিল্প নগরীসমূহে অগ্রাধিকার ভিত্তিতে জমি প্রদান ও প্রয়োজনীয় ঋণ সহায়তা নিশ্চিত করার তাগাদা প্রদান করেন। প্রতিমন্ত্রী বলেন, শিল্প নগরীতে স্থাপিত কারখানাসমূহের উদ্যোক্তাগণসহ নতুন উদ্যোক্তারা যাতে কোনভাবে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিসিকের শিল্পনগরীর কর্মকর্তাদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, উদ্যোক্তাদের সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে হবে। প্রতিটি শিল্প নগরী যাতে পরিবেশবান্ধব হয় সে বিষয়ে বিসিকের তদারকি আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ অতিথির বক্তৃতায় বিসিকের চেয়ারম্যান মো. মোস্তাক হাসান বলেন, সময়, ব্যয় ও পরিদর্শন কমিয়ে সহজেই উদ্যোক্তাদের কিভাবে সেবা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে। বিসিক জেলা, আঞ্চলিক ও প্রধান কার্যালয়ের ৮৪ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। বিসিকের পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মোঃ খলিলুর রহমান, পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ ও উপমহাব্যবস্থাপক প্রকৌশলী দেলোয়ার হোসেন এসময় উপস্থিত ছিলেন। | 0 |
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে সুন্দরগঞ্জ ও বামনডাঙ্গায়। তাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা বামনডাঙ্গায় জামায়াত সমর্থক এক ব্যক্তির দুটি ওষুধের দোকানে আগুন দিয়েছে।
শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত লিটন পরে রংপুর মেডিকেলে মারা যান।
মঞ্জুরুল ইসলাম লিটন ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সুন্দরগঞ্জে তীব্র উত্তেজনা দেখা দেয়। দলীয় নেতা-কর্মীরা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। উপজেলা সদরসহ তার গ্রামের বাড়ি শাহবাজ ও সংলগ্ন বামনডাঙ্গা এলাকায় দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে স্লোগান দিতে শুরু করে। এ সময় তারা বামানডাঙ্গা বাজারে জামায়াত সমর্থক আব্দুল গোফ্ফারের দুটি ওষুধের দোকানে আগুন লাগিয়ে দেয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ জানান, জঙ্গিবাদ ও জামায়াত-শিবির বিরোধী অবস্থান নেয়ায় এমপি লিটন একটি মহলের রোষানলে পড়েছিলেন।
তারাই লিটনকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ও গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন বলেন, 'সুন্দরগঞ্জের রাজনীতিতে মৌলবাদী চক্রের ধংসযজ্ঞের রাজনীতি মোকাবেলা করার ক্ষেত্রে লিটনের বিশাল ভূমিকা রয়েছে। সেই কারণেই আততায়ীরা তাকে টার্গেট করে হত্যা করেছে।'
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, লিটনের মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপির নেতৃত্বে একটি দল রোববার সুন্দরগঞ্জে আসছে।
এমপি লিটন হত্যাকাণ্ডের ব্যাপারে গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে দুটি গুলির খোসা পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত করে জানানো যাবে।'
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে সাংসদ লিটনের বাড়িতে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় লিটনকে রংপুর মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
| 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'প্রথমবার যেকোনো কাজ যখন আমরা করতে গিয়েছি, পরবর্তী সরকার এসে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। প্ল্যানেটারিয়াম করার জন্য আমার বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয়েছিল। কেন ঠিক তা আমি জানি না। এটা করার সময় সব ইউটিলিটি যেন সামরিক জাদুঘরও ব্যবহার করতে পারে, তার ব্যবস্থা করেছিলাম।'আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরে বিমান বাহিনীর জন্য দুটি মিগ ২৯ কেনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, 'এটার জন্য দুটি মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়। আমাদের বিমান বাহিনী যথেষ্ট শক্তিশালী। সেখানে মেয়েরা পর্যন্ত কাজ করছেন।'নৌবাহিনীর কার্যক্ষমতা বাড়াতে ১৯৯৬ সালে দুটি ফ্রিগেট কেনার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'সেটা কেনার জন্যও আরও দুটি মামলা আমার বিরুদ্ধে করা হয়েছিল। কিন্তু আমার এখানে দুঃখ নেই। আমি যা করেছি জনগণের জন্যই করেছি। যদিও এখানে তারা কোনো কিছু প্রমাণ করতে পারেনি।'দেশের জন্য কাজ করাই সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের প্রতিটি বাহিনীকে আধুনিকায়ন করাই ছিল লক্ষ্য। এমনকি পদবিগুলোও পরিবর্তন করে আন্তর্জাতিক মানের করে দিয়েছি।'সরকারপ্রধান বলেন, 'বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা আপনজন হারিয়েছি ঠিকই, কিন্তু বাংলাদেশ কী হারিয়েছিল? একের পর এক ক্যু হয়েছে। কত সামরিক কর্মকর্তা, সৈনিককে জীবন দিতে হয়েছে। অনেক পরিবার এখনো তাদের আপনজনের খোঁজও পায়নি। পাশাপাশি রাজনৈতিক নেতাদের ওপর অত্যাচার ও নির্যাতন। সেই সঙ্গে বাংলাদেশ যে আদর্শ নিয়ে স্বাধীন হয়েছিল, তা থেকে বিচ্যুত হয়। দেশের অগ্রযাত্রা থেমে যায়, যা কখনো হওয়ার কথা না।'১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারে আসার পর সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের জন্য তৎকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি খাতকে তখন সরকার উন্মুক্ত করে দিয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, 'পাঁচটি বছর আমরা ক্ষমতায় ছিলাম। অন্তত এইটুকু দাবি করতে পারি, সেটা বাংলাদেশের জন্য স্বর্ণযুগই ছিল। মানুষের মনে একটা আশার প্রদীপ জ্বলে উঠেছিল যে তারাও সুন্দরভাবে বাঁচতে পারবে। সরকার যে জনগণের সেবক, সেটাই আমরা প্রমাণ করেছিলাম।'২০০৯ সাল থেকে দীর্ঘ সময় সরকারে থাকার সুফল দেশের জনগণ পাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশকে শুধু উন্নয়ন করা না, উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি। যেটা ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে ঘোষণা ছিল। সেই সুনির্দিষ্ট কাজ করছি বলেই এটা সম্ভব হয়েছে।'সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'দেশের মানুষ এ সম্পর্কে যেন জ্ঞান অর্জন, জানতে ও উপলব্ধি করতে পারে যে আমাদের সশস্ত্র বাহিনী কী কাজ করে। কীভাবে চলে বা অতীতে তারা কী করছে, এটা মানুষকে জানানো দরকার। বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস জানা। সেই সঙ্গে আমাদের ভবিষ্যৎ কী হচ্ছে সে সম্পর্কেও জ্ঞান অর্জন একান্ত দরকার।'সামরিক জাদুঘর প্রথমে খুব ক্ষুদ্র পরিসরে নির্মিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বিজয় সরণির পাশে এই জাদুঘর প্রস্তুত করা হয়। আমার আকাঙ্ক্ষা ছিল এটি এমনভাবে তৈরি করা, যেটা খুব একটা আকর্ষণীয় স্থান হবে। তারই পাশে আরেকটি জায়গায় প্রথমবার সরকারে থাকার সময় আমরা প্ল্যানেটারিয়াম (নভোথিয়েটার) করে ফেলি।'সামরিক জাদুঘরকে দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'সারা বিশ্বে যত সামরিক জাদুঘর রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ জাদুঘর হিসাবে প্রতিষ্ঠা পায়, সেটাই আমার আকাঙ্ক্ষা ছিল। আমি সত্যিই আনন্দিত যে যতটুকু ছবি দেখেছি তাতে মনে হয়েছে এটা হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সুন্দর, আধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি সামরিক জাদুঘর। সেভাবে এটা তৈরি হোক। সেটাই আমি চাই।'প্রধানমন্ত্রী বলেন, 'সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য আলাদা আলাদা জায়গা আছে। যাতে করে প্রতিটি বিষয়ে শিশু, তরুণ বা বয়োবৃদ্ধ যাঁরাই আসবেন, তাঁরা জ্ঞান অর্জন করবেন। সেই সঙ্গে আমাদের সশস্ত্র বাহিনীতে তরুণ প্রজন্ম যোগদান করতে আগ্রহী হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা উদ্বুদ্ধ হবে। এটাই আমি মনে করি।'সামরিক জাদুঘরের পাশে একটি শিশু পার্ক তৈরি করা হয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটার পেছনে একটা ইতিহাস আছে। কোনো একজন, আমি নাম বলতে চাই না, হয়তো এখন শুনলে লজ্জা পাবে। তিনি হঠাৎ দাবি করে বসলেন এখানে একটি বহুতল ভবন করবেন। সঙ্গে সঙ্গে আমি আমার তৎকালীন সামরিক সচিব জয়নাল আবেদিনকে বললাম, এই জায়গায় কিছুতেই বহুতল ভবন করা যাবে না। কারণ তা করতে গেলে সামরিক জাদুঘর ও প্ল্যানেটারিয়াম সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ওখানে আমি শিশু পার্ক করে দেব। সেখানে এখন দৃষ্টিনন্দন শিশু পার্ক হয়ে গেছে। কেউ আর নিতে পারবে না। ওই দালানকোঠা বানাতেও পারবে না।'প্রধানমন্ত্রী বলেন, 'দেশের মানুষের বিনোদনের জায়গা খুব সীমিত। সে জন্য আমাদের চেষ্টা থাকে তাদের বিনোদনের ব্যবস্থার। তার সঙ্গে রয়েছে শিক্ষণীয়। নভোথিয়েটারে আমাদের অনেক শিক্ষার্থী আসে। অনেক কিছু জানতে পারে। সেই সঙ্গে আমাদের সামরিক জাদুঘরে আসতে পারবে। দেখতে পারবে। ছোট্ট শিশুদের বিনোদনের ব্যবস্থা শিশু পার্কে আছে। সবকিছু মিলিয়ে একটা চমৎকার জায়গা। আমাদের বিজয় সরণি। বিজয় সরণি বিজয়ের স্মৃতি নিয়েই চলবে। সেটাই হচ্ছে বড় কথা।'প্রধানমন্ত্রী বলেন, 'প্রথমবার সরকারে এসে পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করি। আমরা কিন্তু নিজেরাই করেছি। বাইরের কাউকে হাত দিতে দেইনি। কারণ এটা আমার নিজের দেশের ভেতরে। অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের দেশের নাগরিক। তাদের সঙ্গে সমস্যা থাকলে আমরাই সমাধান করতে পারব। সেভাবেই আমরা করতে পেরেছি। একই সঙ্গে ভারতের সঙ্গে গঙ্গা পানি চুক্তি করে ন্যায্য হিস্যা নিয়েছি।'অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। | 6 |
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ্। মো. মুরাদ হাসানের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রথম আলো কথা বলেছে মুহাম্মদ বাকী বিল্লাহ্র সঙ্গে। প্রথম আলো: জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে মো. মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের অবস্থান কী? মুহাম্মদ বাকী বিল্লাহ্: মো. মুরাদ হাসানকে ২০১৫ সালের সম্মেলনে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়। দায়িত্ব পালনরত অবস্থায় সবার সঙ্গে তার সুসম্পর্ক ছিল। সে মেধাবী ছেলে, চিকিৎসক। তার বাবার সঙ্গে আমি রাজনীতি করেছি। হঠাৎ করে তার এমন অবস্থা কেমন করে হলো, তা বুঝতে পারছি না। তথ্যমন্ত্রী মহোদয় (হাছান মাহমুদ) গতকাল মন্তব্য করেছেন, তিন মাস ধরে মুরাদ হাসানকে অসুস্থ মনে হয়েছে। আমার মনে হয়, সেটাই কারণ। তথ্যমন্ত্রী বলেছেন, তার চিকিৎসার দরকার। এটাও বলেছেন যে মন্ত্রণালয়ের কাজে তথ্যমন্ত্রীকে এবং মন্ত্রণালয়ের সবাইকে পূর্ণ সহযোগিতা করত সে। এখন কী থেকে কী হয়ে গেল! অসংলগ্ন বক্তব্য ও অতিকথন, মাত্রাতিরিক্ত আবেগ প্রদর্শন, শরীরের ভাষা-সবকিছু মিলিয়ে একটা নেতিবাচক ভাবমূর্তি তার। আর তার কারণে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে। প্রথম আলো: মুরাদ হাসানের এসব আচরণ নিয়ে আপনারা তাঁর সঙ্গে কথা বলেছিলেন কখনো? মুহাম্মদ বাকী বিল্লাহ্: না, সরাসরি কিছু বলা হয়নি কখনো। এসব বিষয় আগে তার মধ্যে এভাবে দেখা যায়নি। তার বাবার সঙ্গে আমি রাজনীতি করেছি। তার বাবা মতিউর রহমান তালুকদার যখন জেলা আওয়ামী লীগের সভাপতি, তখন আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, ১৯৯১ থেকে ১৯৯৬ সময়কালে। তাকে আমি স্নেহের দৃষ্টিতেই দেখি। বয়স কম। অল্প বয়সে এমপি হয়েছে, প্রতিমন্ত্রী হয়েছে। আমরা তাকে আদর করতাম, এখনো করি। তার প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা নিজেরা দুঃখ পাচ্ছি। ছেলেটা ফুল হয়ে ফোটার আগেই ঝরে গেল। সামনে তার অনেক কিছু দেওয়ার ছিল। প্রথম আলো: মুরাদ হাসানকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় জেলা আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে কতটুকু? মুহাম্মদ বাকী বিল্লাহ্: আওয়ামী লীগ একটা মহাসমুদ্রের মতো। এই আওয়ামী লীগে প্রধানমন্ত্রী, দলীয় সভাপতি শেখ হাসিনাই অপরিহার্য। আমরা সবাই প্রসঙ্গক্রমে আসি। আমরা যারা আছি, তারা ঘটনাক্রমে পার্টি থেকে যদি খসেও যাই, দলের কোনো ক্ষতি হবে না। এটা আমি ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবেই বিশ্বাস করি। শেখ হাসিনার নেতৃত্বে দল যেমন সুসংগঠিত, বাংলাদেশ রাষ্ট্রও আজ উন্নয়নের অগ্রযাত্রায়। বাংলাদেশ আজ তাঁর নেতৃত্বেই বিশ্বের বিস্ময়। সে ক্ষেত্রে মুরাদ হাসানের মতো একজন প্রতিমন্ত্রী যদি দল থেকে ছিটকে পড়ে বা বিচ্যুত হয়, তাহলে আমার মনে হয় না আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে। প্রথম আলো: মুরাদ হাসানের পদত্যাগের খবরে তাঁর এলাকা সরিষাবাড়ীতে অনেকেই স্বস্তি প্রকাশ করে মিছিল করেছেন। কেন? মুহাম্মদ বাকী বিল্লাহ্: আওয়ামী লীগ একটি বিশাল দল। আমাদের জেলায় ২৬ লাখ মানুষ। সাড়ে পাঁচ লাখ মানুষ কাগজে-কলমে দলের সঙ্গে সম্পৃক্ত। আমাদের ১০টি সহযোগী সংগঠন। ৭ হাজার ৩৩১টি কমিটি। গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা উপজেলা এবং জেলার কমিটি আছে এসব সংগঠনের। আমাদের এতগুলো লোক, সবারই পক্ষ-বিপক্ষ আছে। আমি সভাপতি আছি, নিশ্চয়ই আমারও সমালোচক আছে। কিছু লোক থাকে বঞ্চিত। কিছু লোক থাকে, যাদের অপরের দুঃখ দেখলে আনন্দ লাগে। মুরাদ হাসান যে এলাকার সাংসদ, সেটা বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের এলাকা। সে এলাকায় স্বভাবতই বিএনপির লোকজন আছে। তাদের বিরোধিতাও আছে। প্রথম আলো: তাহলে এলাকার রাজনীতিতে মুরাদ হাসানের এই ঘটনার কারণে আওয়ামী লীগ সমস্যায় পড়বে না? মুহাম্মদ বাকী বিল্লাহ্: মুরাদ হাসান যে এলাকার সাংসদ, সেখানে বাইরে থেকে কোনো লোককে এনে মনোনয়ন দিলেও ৬০ থেকে ৭০ হাজার ভোট পাবেন। এর কারণ হলো আমাদের বিপুল সমর্থক আছে। জনগণ আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনার পক্ষে আছে। সেখানে আমি বা একজন মুরাদ হাসানের থাকা না থাকায় কোনো সমস্যা হবে না। প্রথম আলো: মুরাদ হাসানের এ ঘটনায় স্থানীয় বিএনপি কতটুকু লাভবান হবে? মুহাম্মদ বাকী বিল্লাহ্: বিএনপির এতে কোনো লাভ হবে না। এই রাজনৈতিক দলটি একটি কাগজের বাঘ। তাদের কোনো রাজনৈতিক দর্শন, কর্মসূচি নেই। তাদের চিন্তা খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তারেক রহমানের দেশে আগমন নিয়ে। এটা এখন পারিবারিক দলে পরিণত হয়েছে। জনগণের কোনো কর্মসূচি নেই। আওয়ামী লীগ জনগণের পালস বুঝতে পারে বলেই ৭২ বছরের দলটি ২০ বছরের তরুণের মতো এগিয়ে চলেছে। তাই এ ঘটনায় কোনো রাজনৈতিক লাভ হবে না বিএনপির। প্রথম আলো: এক মাসের মধ্যে আওয়ামী লীগের দুই তরুণ নেতা দল ও পদ থেকে বহিষ্কৃত হলেন। প্রথমে গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম, পরে মুরাদ হাসান। এর প্রভাব মাঠপর্যায়ে কেমন হবে? মুহাম্মদ বাকী বিল্লাহ্: মাঠপর্যায়ে এর ইতিবাচক প্রভাব পড়বে। এটা আমাদের সবার জন্য একটি বার্তা। বার্তাটি হলো, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী যত বড় বা কেন্দ্র ও প্রান্তের যে নেতাই হোক না কেন, তাঁকে মাপ করার কোনো সুযোগ নেই। অত্যন্ত প্রখর দৃষ্টি আমাদের নেত্রীর। তাঁর সিসিটিভির মধ্যে আমরা সবাই আছি। আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা এমন কিছু যেন না করি, যাতে দলের, বঙ্গবন্ধুর আদর্শের ক্ষতি হয়; নির্বাচনী ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। এই বার্তাই গেছে সবার কাছে। প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।মুহাম্মদ বাকী বিল্লাহ্: আপনাকেও ধন্যবাদ। | 8 |
'ইন দ্য সার্চ অব লস্ট টিউন' শীর্ষক ফটো স্টোরির জন্য 'ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার' পেয়েছেন তরুণ আলোকচিত্রী রিয়াদ আবেদীন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর দিলু রোডে ফটোফির নিজস্ব কার্যালয়ে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষকে নিজের শিকড় ছেড়ে দেশের অন্যান্য স্থানে পাড়ি জমাতে হয়। কিন্তু শিকড়ের কাছে ফেরার আকুতি মনে রয়েই যায়। এই আকুতিকেই ফটো স্টোরিতে তুলে ধরেছেন এই তরুণ আলোকচিত্রী। একই কাজের জন্য গত বছর তিনি 'সনি স্টুডেন্ট গ্রান্ট' অর্জন করেন।বাংলাদেশের একমাত্র ফাইন আর্ট ফটোগ্রাফি বিষয়ক প্রতিষ্ঠান 'ফটোফি একাডেমি অব ফাইন আর্ট ফটোগ্রাফি'। এটি ২০১১ সাল থেকে দেশের একজন প্রতিশ্রুতিশীল আলোকচিত্রীকে এই পুরস্কার দিয়ে আসছে। এবারের পুরস্কার বিতরণীর মাধ্যমে 'ফটোফি ফটোগ্রাফার অব দ্য ইয়ার' পুরস্কারটি দশম বর্ষে পা রাখল। এ বছর পুরস্কারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল থ্রিসিক্সটি বিনোদন নামে একটি নিউজ পোর্টাল।এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ডকুমেন্টারি ফটোগ্রাফার শফিকুল আলম কিরণ, আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী, ফটোফির সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান প্রমুখ।শফিকুল আলম কিরণ বলেন, 'আমরা একজন আরেকজনকে সম্মান করা প্রায় ভুলেই গেছি। আমরা শুধু নিজের কথা চিন্তা করি, সেখানে ফটোফি দেশের আলোকচিত্রীদের সম্মানিত করছে তা প্রশংসনীয়।'ফটোফির সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান বলেন, 'অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে আমরা পুরস্কারটিকে দশম বর্ষে নিয়ে আসতে পেরেছি। ফটোফির লক্ষ্য, নান্দনিক আলোকচিত্রচর্চার প্রসার আরও বাড়ানো।'বিজয়ী আলোকচিত্রী রিয়াদের জন্ম ১৯৯৩ সালে। এর আগে তিনি ইয়ান পেরি স্কলারশিপে ফাইনালিস্ট হয়েছিলেন। তাঁর ছবি নিউইয়র্কে প্রদর্শিত হয়েছে। ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার হিসেবে রিয়াদ পাচ্ছেন ২০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট। | 6 |
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১৫০ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। প্রার্থীদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে। নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন-ভাতা দেওয়া হবে। ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতেহবে। মুক্তিযোদ্ধা ও পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। প্রার্থীদের অনলাইনে ... ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৭ ফেব্রুয়ারি বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত। | 1 |
দেশে অন্য যে কোনো দুর্যোগের চেয়ে বজ্রপাতে মৃত্যুর হার দিন দিন বাড়ছে। সরকারি হিসাব অনুযায়ী, গত ৯ বছরে বজ্রাঘাতে মারা গেছেন এক হাজার ৯৯৮ জন। বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা আরও বেশি। সরকার বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা দিলেও এর ঝুঁকি প্রশমনে দৃশ্যমান উদ্যোগ কম। বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে বজ্রপাতের পূর্বাভাস ও এলাকা শনাক্তকরণ যন্ত্র স্থাপন এখন সময়ের দাবি। পাশাপাশি সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় জনগোষ্ঠীকেও ভূমিকা রাখতে হবে। মঙ্গলবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। 'বজ্রপাত ঝুঁকি নিরসন ও করণীয়' শীর্ষক এ বৈঠকের আয়োজন করে ব্র্যাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন- বজ্রপাত, ঘূর্ণিঝড়সহ যেকোনো দুর্যোগের পূর্বাভাস যেন আরও আগে পাওয়া যায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে এরই মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২-এর কাজ চলছে। এতে আবহাওয়াগত প্রযুক্তির বিষয়টি আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় সরকার প্রাথমিক পর্যায়ে সারাদেশে ৫০ লাখ তালগাছের চারা রোপণের উদ্যোগ নেয়। এরই মধ্যে ৩৮ লাখ চারা রোপণ করা হয়েছে। তবে তালগাছ খুব ধীরে বাড়ে। এ জন্য সরকার বিকল্প পদ্ধতি বা ব্যবস্থা নিয়েও ভাবছে। বজ্রপাতের ঝুঁকি কমাতে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে কয়েক লাখ স্বেচ্ছাসেবী রয়েছেন। বজ্রপাতের ঝুঁকি কমাতে স্বেচ্ছাসেবীদের কাজে লাগানো যেতে পারে। এর পূর্বাভাস যেন অন্তত এক ঘণ্টা আগে পাওয়া যায়, সেটি মাথায় রেখে একটি অ্যাপ তৈরি করে সেটি সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী। বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধির সঙ্গে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের যোগসাজশ রয়েছে জানিয়ে তিনি বলেন, তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পায় ১২ শতাংশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী নানা উদ্যোগ নিয়েছেন। আমরা এখন দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল। তবে সামগ্রিক ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ এবং বিভিন্ন স্তরের সংগঠনকেও এগিয়ে আসতে হবে। বজ্রপাতের পাশাপাশি দেশের অন্যান্য দুর্যোগের ঝুঁকি প্রশমনে সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরে ডা. এনামুর বলেন, বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় করে তুলতে জাপানের সহায়তায় দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৭০ সাল নাগাদ দেশ ভূমিকম্প সহনীয় হয়ে উঠবে। তখন ১০ মাত্রার ভূমিকম্পেও কোনো ক্ষতি হবে না। বিভিন্ন সময়ে বজ্রপাতে মৃত্যুর তথ্য প্রকাশ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসিন। তিনি জানান, ২০১১ সাল থেকে বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করছে সরকার। গত ৯ বছরে দেশে বজ্রপাতে মারা গেছেন এক হাজার ৯৯৮ জন। বজ্রপাতের ঝুঁকি কীভাবে আরও প্রশমন করা যেতে পারে, সে বিষয়ে সরকার উদ্বিগ্ন। পাশাপাশি সরকারের বিভিন্ন পদক্ষেপ রয়েছে এ বিষয়ে। তিনি বলেন, বজ্রপাত নিয়ে বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এবার সুনামগঞ্জের হাওরে ধান কাটার জন্য শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ধরনের পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে একটি কার্যক্রমের কথাও জানান তিনি। বৈঠকে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের পরিচালক সাজেদুল হাসান। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের সব ঘটনার তথ্য পরিসংখ্যানে আসে না। দিন দিন বজ্রপাতে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পূর্বাভাস আরও বাস্তবসম্মত এবং তথ্যনির্ভর হলে ঝুঁকি কমে আসতে পারে। তিনি আরও বলেন, সরকারের সঙ্গে সমন্বয় করে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় কাজ করতে চায় ব্র্যাক। এ ক্ষেত্রে প্রয়োজনে টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্র্যাক এ উদ্যোগে সরকারের সঙ্গে থাকবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাত্তর টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার মাহবুব হাসান। তিনি বলেন, বজ্রপাতের ঝুঁকি এবং বাস্তবতা অন্যান্য দুর্যোগের মতো দৃশ্যমান না হওয়ায় এ নিয়ে আলোচনা কম হয়। সরকারি হিসাবে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বজ্রপাতে নিহতের সংখ্যা এক হাজার ৪৭৬ জন। বেসরকারি পরিসংখ্যান মতে, সংখ্যাটি আরও বড়। দুই মাস পরেই ফের সেই পরিস্থিতি আসছে। গবেষণার পাশাপাশি সচেতনতা এবং ঝুঁকি নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে এখনই। বৈঠকে অভিজ্ঞতা বিনিময় করেন বজ্রপাতে আহত সুনামগঞ্জের দিরাই উপজেলার দুই বাসিন্দা। তাদের মধ্যে হোসেন মিয়া জানান, ২০১৫ সালে তারা একসঙ্গে আটজন বজ্রপাতে আক্রান্ত হয়েছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন দেখেও বেরিয়েছিলেন। নৌকায় চড়ে যাচ্ছিলেন কর্মস্থলে। আধা ঘণ্টার মধ্যে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে তাদের নৌকায় বজ্রপাত হয়। ঘটনাস্থলেই দু'জন প্রাণ হারান। হোসেনসহ বাকিরা আহত হন। অন্য আহত ব্যক্তি সাইদুর রহমান বলেন, তিনিসহ পরিবারের তিন সদস্য বজ্রপাতে আহত হয়েছিলেন। ২০১৫ সালে বাড়ির অদূরেই শিকার হন তিনি। এখন চলাফেরা করতে পারলেও কাজের সক্ষমতা হারিয়ে ফেলেছেন। দু'বছর পর বাড়ির আঙিনাতেই একসঙ্গে বজ্রাঘাতের শিকার হন তার স্ত্রী ও মেয়ে। দিরাই উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী এবং রিপা সিনহাও উপস্থিত ছিলেন বৈঠকে। তারা জানান, ওই অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষক অথবা জেলে। তারা জীবিকার তাগিদে প্রায় সারাবছরই মাঠে-ঘাটে থাকেন। বিস্তীর্ণ হাওরজুড়ে কোনো গাছপালা নেই। এ কারণে বজ্রপাতের ঝুঁকি বেশি। সেখানে প্রতিবছর বজ্রপাতে বহু মানুষ হতাহত হচ্ছেন। মোহন চৌধুরী বলেন, বজ্রপাতের পাশাপাশি ঝড়ের তাণ্ডবে নৌকাডুবির ঘটনাও হাওরবাসীর দুঃখ। দুটি ঝুঁকি একসঙ্গে মোকাবিলার পদক্ষেপের অংশ হিসেবে হাওরের মাঝে একাধিক প্ল্যাটফর্ম স্থাপনের পরামর্শ দেন তিনি। রিপা সিনহা বলেন, তালগাছ বেড়ে উঠতে সময় লাগে ঠিকই, তবে ২০ বছর পরের কথা চিন্তা করে পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তারা রেখে যেতে চান। ওই এলাকায় বজ্রপাত পূর্বাভাসের সেন্সর স্থাপনের অনুরোধ জানান তিনি। বজ্রপাতের বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরে আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান বলেন, একসময় দেখা যেত নির্দিষ্ট একটি জায়গায় বজ্রপাত হয়। এখন তা সারাদেশে ছড়িয়ে পড়েছে। বজ্রপাতের সময়েও এসেছে পরিবর্তন। খোলা মাঠে অবস্থানরত মানুষই সবচেয়ে উঁচু, তাই মানুষের ওপর বজ্রপাত সবচেয়ে বেশি আঘাত হানে। তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধির একটি যোগসূত্র রয়েছে। তিনি আরও বলেন, বজ্রপাত পূর্বাভাস যন্ত্রের আধুনিকায়ন ও নতুন নতুন প্রযুক্তির ব্যবস্থা করা গেলে এই ঝুঁকি ক্রমেই কমানো সম্ভব। এরই মধ্যে সরকার বেশকিছু যন্ত্র ব্যবস্থা করেছে। আবহাওয়া অধিদপ্তর এগুলো নিয়ে গবেষণাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে। স্টার্ট ফান্ডের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান বলেন, অন্যান্য দুর্যোগ থেকে বজ্রপাতে মৃত্যুর হার অনেক বেশি। এই ঝুঁকি নিরসনে সচেতনতা খুবই জরুরি। গবেষণাধর্মী উদ্যোগ বাড়াতে হবে। প্রান্তিক জনগোষ্ঠী এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এ ক্ষেত্রে কাজে লাগাতে হবে। শীত শেষেই বজ্রপাতের মৌসুম শুরু হবে। সুতরাং প্রয়োজনীয় তৎপরতা নিতে হবে এখনই। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের রিসার্চ ফেলো ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম বলেন, বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনে ঝুঁকি কমে না। কারণ, বজ্রপাত আঘাত করলে সেটি মাটির ওপরে ছড়িয়ে পড়ে। ঝুঁকির আরও নানা কারণ রয়েছে। নাসাও এ বিষয়ে কাজ করছে। বজ্রপাত থেকে সুরক্ষার লক্ষ্যে অ্যাপ বানানোর চেষ্টা চলছে। এর মাধ্যমে অন্তত ঘণ্টাখানেক আগে জানা যাবে কোথায় বজ্রপাত হবে। হুঁইসেল পদ্ধতিসহ নানা প্রযুক্তিতে জাপান এ বিষয়ে সফলতা পেয়েছে জানিয়ে বাংলাদেশেও তা অনুসরণের পরামর্শ দেন তিনি। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের পরিচালক (আইসিটি অ্যান্ড ইনোভেশন) মুশফিকুর রহমান ভুঁইয়া বলেন, বজ্রপাত পূর্বাভাস পদ্ধতি আরও জোরালো করতে পারলে ঝুঁকি কমে আসবে। দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের শনাক্তকরণ যন্ত্র তৈরি করে তা স্থাপন করলে বজ্রপাতের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে পূর্বাভাসের আওতায় আনা যেতে পারে। এ বিষয়ে তাদের কয়েকটি গবেষণা চলমান রয়েছে। ইউনিসেফের ডিআরআর বিশেষজ্ঞ আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে নিহতদের মধ্যে অন্তত ৮০ শতাংশ কৃষক বা জেলে। এখানে বড় একটি অংশ রয়েছে শিশু। ইউনিসেফ সব সময় তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। বৃক্ষনিধন এবং বায়ুদূষণের কারণেও বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সেভ দ্য চিলড্রেনের হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের পরিচালক মোস্তাক হুসাইন বলেন, অন্য দুর্যোগের সঙ্গে বজ্রপাতের আলোচনাকে আরও প্রাধান্য দেওয়া উচিত। পূর্বাভাস ব্যবস্থা চালু হলে এর সুফল আসবে। হাওরের উঁচু জায়গায় হিজল গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাকিব হাসান বলেন, ২০১৮ সালের এপ্রিলে এক মাসেই ৫০ জনের বেশি মানুষ মারা যান। এ ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতার ঘাটতি রয়েছে। ঝুঁকি জানা সত্ত্বেও তারা ঘর থেকে বের হন। আবার ভৌগোলিক অবস্থানের কারণেও ঝুঁকি বেশি এখানে। ঝুঁকির প্রেক্ষাপটে দেশে এখনও সমন্বিত গবেষণা কেন্দ্র গড়ে ওঠেনি। দেশের মেধাবী তরুণরা এ বিষয়ে গবেষণায় যথেষ্ট আগ্রহী হলেও তারা বাধ্য হয়ে বিদেশে চলে যান। অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.