text
stringlengths
1
58.1k
label
int64
0
12
নতুন বছর শুরু হবে নতুন দিনের আগমনে। এই চিন্তা থেকেই জানুয়ারিতে সীমান্ত খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে চেয়েছিল নিউজিল্যান্ড। ধীরে ধীরে করোনাকালীন বিধিনিষেধ শিথিল করছিল ইউরোপ, এশিয়া ও আমেরিকার দেশগুলো। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়াল অতি সংক্রামক 'ওমিক্রন' ধরন। সংক্রমণ রুখতে স্বাভাবিক অবস্থায় ফেরার নির্ধারিত সময়সীমা পিছিয়ে দিতে হচ্ছে। নতুন করে জারি করা হচ্ছে লকডাউন, কারফিউসহ করোনাকালীন বিধিনিষেধ।নিউজিল্যান্ডের করোনামন্ত্রী ক্রিস হিপকিংস গতকাল মঙ্গলবার জানান, জানুয়ারি নয়, মার্চের আগে সীমান্ত খুলছে না। দক্ষিণ কোরিয়ায় জারি করা হয়েছে কারফিউ। আগামী ২ জানুয়ারি পর্যন্ত এ নির্দেশনা কার্যকর হবে। কিছুদিন আগেই নেদারল্যান্ডসে ফের শুরু হয় লকডাউন। আয়ারল্যান্ড ও জার্মানিতে আংশিক লকডাউন চলছে। আবারও বিদেশিদের জন্য কোয়ারেন্টিন নিয়ম বাধ্যতামূলক করছে থাইল্যান্ডসহ কয়েকটি দেশ। ভারতের ১২ রাজ্যে ২০০ জনের দেহে ওমিক্রন শনাক্তের পর সবাইকে মাস্ক পরার তাগিদ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টিকা নেওয়ার পর ৯ মাস পেরিয়ে গেলে কুয়েতে প্রবেশের ক্ষেত্রে দরকার হবে বুস্টার ডোজ।ওমিক্রনে প্রথম মৃত্যু দেখে যুক্তরাজ্য। এর কিছুদিন যেতে না যেতেই ওমিক্রনে ১২ জনের বেশি মারা গেছে দেশটিতে। এবার যুক্তরাষ্ট্রেও ওমিক্রনে একজন মারা গেছেন। গত সোমবার মারা যাওয়া টেক্সাসের এ অধিবাসী টিকা নেননি। ডেলটাকে সরিয়ে ওমিক্রন এখন সংক্রমণে শীর্ষে রয়েছে বলে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র সিডিসির প্রতিবেদন থেকে জানা যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের ৭৩ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।তবে অস্ট্রেলিয়া লকডাউনের পথে হাঁটছে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধানদের এমন পরামর্শ দিয়েছেন তিনি। নতুন বছরের আগে কড়া নিষেধাজ্ঞা আরোপ না করার ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু দেশটির বিজ্ঞানীরা বলছেন, বড়দিন এবং নতুন বছরের উৎসবের পর কড়া বিধিনিষেধ জারি করলে তা অনেক দেরি হয়ে যাবে।উৎসব কমানোর পরামর্শসংক্রমণ এবং মৃত্যু দেখে এবার শঙ্কার বার্তা পাওয়া গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে। সামনের বড়দিন এবং নতুন বছরের উৎসবে ছুটি কাটানোর কিছু পরিকল্পনা বাতিল করার তাগিদ দিয়েছেন সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসুস। গত সোমবার তিনি বলেন, 'জীবননাশের চেয়ে উৎসব বাতিল করা শ্রেয়।'সংস্থাটি জানিয়েছে, ওমিক্রন ধরন ডেলটার চেয়ে দ্রুত ছড়িয়ে যাওয়ার প্রমাণ মিলেছে। টিকা নিয়েছেন কিংবা আগে একবার করোনায় আক্রান্ত হয়েছেন-এমন ব্যক্তিরাও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান বলেন, আগের চেয়ে ওমিক্রনে মৃদু উপসর্গ দেখা যায়, এত দ্রুত এ সিদ্ধান্তে আসা যাবে না।
6
চলতি মাসেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আজকে রাতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করা হবে। তারপর খুব শিগগিরই আমরা মনে করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষারপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে সকলের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেয়া সম্ভব আমরা কতটুকু করবো। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারব তত দ্রুত আমাদের সকল ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, 'নতুন শিক্ষা কারিকুলামে মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে আমাদের শিক্ষার্থীরা যেন বিজ্ঞানমনস্ক হয়, তারা যেন প্রযুক্তি বান্ধব হয়, প্রযুক্তি ব্যবহারে অভ্যন্ত হয়, তারা যেন দক্ষ ও যোগ্য হয়ে উঠতে পারে এবং যে দক্ষতাগুলো মানুষের জীবনে প্রতিটি কাজে প্রয়োজন হয়ে পড়ে সেগুলো শিখে তারা যেন মূল্যবোধ নিয়ে বড় হয় সে গুণগত শিক্ষা তা এই কারিকুলামে নিশ্চিত করার চেষ্টা করা হবে।' সদ্য এইচএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, যত সংখ্যক শিক্ষার্থী এইচএসসিতে উত্তীর্ণ হয়েছে তার চেয়ে বেশি সংখ্যক আসন আমাদের রয়েছে। তাই শিক্ষার্থীদের ভর্তি হতে কোনো অসুবিধা হবে না। মূলত যত সংখ্যক শিক্ষার্থী এইচএসসি পাস করেছে তাদের সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। কৃতকার্যের অনেকেই কারিগরি শিক্ষায় চলে যায়। অনেকে কাজে যোগদান করে। আবার অনেকে বিভিন্ন কোর্সের উপর পড়াশুনা করে। আমি মনে করি যারা কৃতকার্য হয়েছে তাদের অনেকেরই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে এবং বিদেশে অনেক ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। এর আগে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
6
বৈশ্বিক মহামারি করোনা আমাদের সব কার্যক্রমে যখন স্থবিরতা এনে দিয়েছে, তখন মুঠোফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য আমাদের জীবনে এনে দিয়েছে গতি। নতুন স্বাভাবিকতার সঙ্গে খাপ খাওয়াতে আমাদের সাহায্য করছে এসব প্রযুক্তিপণ্য। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ক্রেতাদের উন্নত প্রযুক্তির অভিজ্ঞতা প্রদানে প্রতিনিয়ত বাজারে নিয়ে আসছে মানসম্পন্ন পণ্য। এ ছাড়া স্যামসাং ক্রেতাদের সুবিধার্থে বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে আয়োজন করে থাকে নানাবিধ ক্যাম্পেইন। প্রতি ঈদে আয়োজিত স্যামসাং ঈদ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে অনেক সৌভাগ্যবান ক্রেতা জিতে নিয়েছেন স্যামসাংয়ের বিভিন্ন পণ্য। করোনার বৈশ্বিক মহামারির এই প্রতিকূল সময়ে বেশির ভাগ কাজের জন্য এখন হাতের মুঠোফোনটিই একমাত্র ভরসা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এরই মধ্যে হঠাৎ একদিন হারিয়ে যায় বগুড়ার মো. হারুনুর রশিদের স্মার্টফোন। দিশেহারা হয়ে সেদিনই তিনি নতুন ফোন কিনতে ছুটে যান নিকটস্থ স্যামসাং শোরুমে। তখন পুরোদমে চলছিল স্যামসাং ঈদ ক্যাম্পেইন। ভাগ্যবান হারুনুর রশিদ স্যামসাং গ্যালাক্সি এম২১ স্মার্টফোন কিনে টুইন উইন অফারে জিতে নেন আরেকটি এম২১ হ্যান্ডসেট। সংকটের এই সময়ে অফারে অবিশ্বাস্যভাবে নতুন আরেকটি ফোন পেয়ে খুশি হারুনুর রশিদ। তিনি বলেন, 'প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি, আমি এমন কিছু জিতেছি। অফারে পাওয়া ফোনটি বর্তমানে আমার ছেলে ব্যবহার করছে। করোনা মহামারির এই সময়ে অফারে পাওয়া নতুন ফোনটি আমার ছেলের পড়াশোনায় সহায়তা করছে।' স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিজেদের পরিষ্কার রাখার পাশাপাশি কাপড়ও পরিষ্কার রাখার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই বর্তমানে ওয়াশিং মেশিন ঘরের অপরিহার্য ইলেকট্রনিকস পণ্যে পরিণত হয়েছে। লক্ষ্মীপুরের ইকরাম হোসেন স্ত্রীকে নতুন ফোন উপহার দেবেন বলে স্যামসাং শোরুম থেকে কেনেন স্যামসাং গ্যালাক্সি নোট১০ লাইট। ঈদ ক্যাম্পেইন অফারে জিতে নেন একটি ওয়াশিং মেশিন। কাপড় ধোয়ার ঝামেলা এড়াতে প্রতিদিনই তাঁরা ব্যবহার করছেন এই ওয়াশিং মেশিন। লক্ষ্মীপুরের আরেক বাসিন্দা জসিম উদ্দিন। নতুন ফোন কিনতে বাজারে গিয়ে তাঁর পছন্দ হয় স্যামসাং গ্যালাক্সি এম১১ হ্যান্ডসেটটি। বিক্রেতা তাঁকে ঈদ অফারের কথা জানালে বেশ আগ্রহী হয়ে ওঠেন তিনি। ভাগ্যবান জসিম উদ্দিন গ্যালাক্সি এম১১ কেনার পর টুইন উইন অফারে জিতে নেন আরেকটি ফোন। নতুন পাওয়া ফোনটি উপহার দেন কাছের আত্মীয়কে। যেকোনো প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রে স্যামসাংয়ের পণ্য কিনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন চট্টগ্রামের মো. দেলোয়ার হোসেন। করোনাকালীন পেশাগত দায়িত্ব পালনে ফোন কেনার তাগিদে তাই গিয়েছিলেন কাছের স্যামসাং শোরুমে। ভাগ্যক্রমে স্যামসাং এ৫১ হ্যান্ডসেটটি কিনে অফারে জিতে নিলেন নতুন একটি স্যামসাং রেফ্রিজারেটর। তিনি বলেন, 'অফারে রেফ্রিজারেটরের মতো এত বড় কিছু পাব, তা একদমই আশা করিনি আমি। রেফ্রিজারেটর অন্যতম প্রয়োজনীয় একটি ইলেকট্রনিকস পণ্য। আমার ঘরে আগে ছোট একটি ফ্রিজ ছিল। নতুন এই রেফ্রিজারেটর সামনে কোরবানি ঈদে খুবই কাজে লাগবে।' অনলাইন উদ্যোক্তা চট্টগ্রামের ফেরদৌসী ইয়াসমিনের ব্যবসার খাতিরে প্রায়ই ফেসবুকে লাইভে আসার প্রয়োজন পড়ে। লাইভের সুবিধার্থে আরেকটি ফোন দরকার বলে তিনি বাড়ির পাশের স্যামসাং শোরুমে যান নতুন একটি স্মার্টফোন কিনতে। স্যামসাং গ্যালাক্সি এ৫১-এ অফার আছে শুনে ভাগ্য পরখ করতেই কিনে ফেলেন সেটটি আর জিতে যান সম্পূর্ণ নতুন স্যামসাং রেফ্রিজারেটর। এসব ভাগ্যবান ক্রেতা অনলাইনে শিক্ষাগ্রহণ, অফিসের কাজসহ দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে নিয়মিত স্যামসাং পণ্য ব্যবহার করছেন। সামনেই আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে এবং এই অনিশ্চিত সময়ে মানুষের মনে ঈদের আমেজ সৃষ্টি করতে স্যামসাং ক্রেতাদের জন্য এবারও নিয়ে এসেছে ঈদ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা গ্যালাক্সি এম০১ কোর, গ্যালাক্সি এম০২, গ্যালাক্সি এম০২এস ও গ্যালাক্সি এম১২ স্মার্টফোনগুলো কিনলে পাবেন কমপক্ষে ১ হাজার টাকা ক্যাশব্যাক; গ্যালাক্সি এম২১ কিনলে পাবেন কমপক্ষে ২ হাজার টাকা ক্যাশব্যাক এবং প্রমোশনাল অফারে গ্যালাক্সি এম৩১ স্মার্টফোন কিনলে ৪ হাজার টাকার আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন। আর গ্যালাক্সি নোট ১০ লাইটের সঙ্গে পাবেন কমপক্ষে ৫ হাজার টাকা ক্যাশব্যাক। থাকছে স্যামসাং গ্যালাক্সি এ৩২ স্মার্টফোনে ৬ মাসের সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা। এ ছাড়া গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভ-জির সঙ্গে বাডস প্রো, এস২১ প্লাস অথবা তাৎক্ষণিক ২৫ হাজার টাকার ক্যাশব্যাক জিতে নিতে পারবেন। এই ক্যাম্পেইনের গ্র্যান্ড ইনভাইট অফারে লটারির মাধ্যমে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার বা ওয়াশিং মেশিন জেতার সুযোগও থাকছে। এই ঈদ ক্যাম্পেইন চলবে এ মাসের ৩১ তারিখ পর্যন্ত। এসব অফারের সঙ্গে গানের জগতে হারিয়ে যেতে সম্প্রতি স্যামসাং স্পটিফাইয়ের সঙ্গে নিয়ে এসেছে নতুন আরেকটি অফার। স্যামসাং স্মার্টফোন কিনলে ক্রেতারা বিনা মূল্যে তিন মাস স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা উপভোগ করতে পারবেন।ঈদ ঘনিয়ে এসেছে। এই ঈদে স্যামসাংয়ের পণ্য কিনে আপনিও নাম লেখাতে পারেন ভাগ্যবান ক্রেতার তালিকায়। এর পাশাপাশি বিভিন্ন অফার জিতে নেওয়া ছাড়া স্যামসাংয়ের উদ্ভাবনী প্রযুক্তির পণ্যের সঙ্গে আপনার জীবনধারায়ও যুক্ত করতে পারেন নতুন মাত্রা।
4
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি মজবুত করার জন্য লাইট ইঞ্জিনিয়ারিং (হাল্কা প্রকৌশল) পণ্যকে ২০২০ সালের 'বর্ষপণ্য' হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, 'আমাদের রপ্তানি নীতি অনুযায়ী পণ্যভিত্তিক রপ্তানি বৃদ্ধির জন্য আমরা ২০২০ সালের জন্য লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে জাতীয়ভাবে বর্ষপণ্য ঘোষণা করছি। এখাতে আমরা আরো বিনিয়োগের আহবান জানাচ্ছি।' প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। খবর: বাসস প্রধানমন্ত্রী একই সঙ্গে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প খাতের বিকাশে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এর রপ্তানি সম্ভাবনা বৃদ্ধিতে ভূমিকা রাখারও জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তিনি বলেন, 'বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় কর্ম-পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।' এ খাতের পণ্যসমূহের মধ্যে বাইসাইকেল, মটরসাইকেল, অটোমোবাইল, অটো-পার্টস, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, অ্যাকুমুলেটর ব্যাটারী, সোলার ফটোভলটিক মডিউল এবং খেলনা প্রভৃতি রয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করার জন্য প্রতিবছর একটি পণ্যকে 'বর্ষপণ্য' ঘোষণার রীতি অনুযায়ী অতীতে চামড়া এবং পাটকে বর্ষপণ্য ঘোষণা করায় এগুলোর বিকাশ ঘটে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'কাজেই এ বছর আমরা লাইট ইঞ্জিনিয়ারিংকে গুরুত্ব দিচ্ছি যেহেতু এই শিল্পটির বিনিযোগ আকর্ষণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বিশ্বে এখন বিনিয়োগ এবং সোর্সিং-এর জন্য সর্বাধিক অনুকূল গন্তব্য হয়ে উঠেছে। বরাবরের মত এবারও সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং রফতানি উন্নয়ন ব্যুারো (ইবিপি) যৌথভাবে মেলার আয়োজন করেছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ, বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন এবং এফবিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানে বক্তৃতা করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে দেশের বাণিজ্য খাতের অগ্রগতির ওপর একটি ভিডিও চিত্র পরিবেশিত হয়।
6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে এমন একটি অস্ত্র তৈরি করতে মত্ত হয়েছিলেন সে বিষয়টি কিন্তু গোপন রাখেননি তিনি। এইতো কিছুদিন আগেই প্রাণঘাতী এসএস ১৮এস বা শয়তান নামে পরিচিত ক্ষেপণাস্ত্রটি প্রতিস্থাপনের কথা জানিয়েছিলেন তিনি। প্রথমবারের মতো সেই অস্ত্রের ছবিও প্রকাশ করেছে রাশিয়া। ধারনা করা হচ্ছে রাশিয়ার পারমাণবিক বোমাটি একটি মাত্র আঘাতেই গোটা দেশ বা জাতির অস্তিত্ব ধ্বংস করে দিতে পারে। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি স্টার এর। যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, শয়তানকে প্রতিস্থাপন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে আরএস ২৮ সারমাত বা শয়তান-২। ধারণা করা হচ্ছে, এর এতটাই ক্ষমতা যে একটি আঘাতেই ফ্রান্স বা টেক্সাসের মতো বিরাট এলাকা ধ্বংস করে দিতে পারে। প্রথমবারের মতো ক্রেমলিনের প্রকৌশলীরা অতি উচ্চ পারমাণবিক ক্ষমতাসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটির একটি ছবি প্রকাশ করেছেন। মেকিয়েভ রকেট ডিজাইন ব্যুরোর প্রধান নকশাবিদরা সম্প্রতি ইন্টারনেটে এই ছবি প্রকাশ করেন। ২০১৮ সালে এটির উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। মস্কোর বিশেষজ্ঞরা দাবি করছেন, শয়তান-২ নামের এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা বিশ্বের রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম। এটি ১০ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এবং রাশিয়া থেকে লন্ডন বা যুক্তরাষ্ট্রের পূর্ব-পশ্চিম উপকূলে সরাসরি আঘাত হানতে সক্ষম। ২০২০ সালের মধ্যে এই নতুন অস্ত্র আঘাত হানার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আশঙ্কা করা হচ্ছে যে, তখনকার বিশ্বের পরিস্থিতি বর্তমানের চেয়ে আরও খারাপ হবে। বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব উপকূলকে ধ্বংস করার বিষয়ে ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি এই অস্ত্রের মাধ্যমে বাস্তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে। বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/তাফসীর
3
মাদক মামলায় হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে তাকে ফিরিয়ে দেয়ার আর্জি জানানো হয়। এরপর দেশটির আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মুখপাত্র মেলভিন দুতার্তে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের জানান, হার্নান্দেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পুলিশ। খবর বিবিসি, ডয়চে ভেলের। এরপর দেশটির রাজধানী তেগুসিগালপা শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযানের ফলে হুয়ান অরল্যান্ডো আত্মসমর্পণে বাধ্য হন। বিষয়টি অস্বীকার করছেন মাদক চোরাচালানের অভিযোগে ২০১৪ সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট পদে আসীন থাকা হার্নান্দেজ। এর আগে তার ভাই টনি হার্নান্দেজকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। গত জানুয়ারিতে হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে সরিয়ে দিয়ে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হন বামপন্থী নেতা জিওমারা কাস্ত্রো।
3
মুক্তিযোদ্ধার প্রতি অবহেলার ঘটনায় প্রশাসনের দেওয়া রাষ্ট্রীয় মর্যাদা ফেরত দেওয়ার একদিন পর দিনাজপুরের জেলা প্রশাসকের দেওয়া তার সন্তানের চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পরিবারটি। এদিকে মুক্তিযোদ্ধার প্রতি অবহেলার ঘটনা তদন্ত শুরু করেছে বিভাগীয় প্রশাসন। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 'এসি ল্যান্ড, ইউএনও, এডিসি, ডিসি ছেলেকে চাকরিচ্যুত ও বাস্তুচ্যুত করে পেটে লাথি মেরেছে। তাই মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে তাদের সালাম/স্যালুট আমার শেষযাত্রায় যেন না হয়।' দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের যোগীবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন এমন একটি চিঠি লিখে যাওয়ার দু'দিন পর মারা যান। সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই তাকে দাফন করা হয়। এ ঘটনায় যখন দিনাজপুর তোলপাড়, তখনই ওই মুক্তিযোদ্ধার সন্তানকে জেলা প্রশাসক ডেকে নিয়ে চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক মাহমুদুল আলম মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়িতে গিয়ে ছেলে নুর ইসলামকে চাকরি ফিরিয়ে দেওয়ার কথা জানান। কিন্তু সেই চাকরি নেওয়া হবে না বলে জানিয়ে দেন পরিবারের সদস্যরা। নুর ইসলামের ভাই বলেন, 'হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিন জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে গেলে বাবাকে কথা বলতে দেওয়া হয়নি। সেই ঘটনার পর বাবা অসুস্থ হয়ে পড়েন। এর দু'দিন পর তিনি মারা যান।' এ মুক্তিযোদ্ধার আরেক ছেলে নুরুজ্জামান বলেন, রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্মানটুকু না নিয়ে বাবা বিদায় নিয়েছেন। এই চাকরি আমরা কেন নেব? জেলা প্রশাসক এসেছেন, তাকে সম্মান দেওয়া হয়েছে। কিন্তু তার দেওয়া চাকরি তো আমরা নিতে পারি না। এদিকে মুক্তিযোদ্ধার প্রতি অবহেলা ও রাষ্ট্রীয় সম্মান ছাড়া দাফনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। শনিবার দুপুরে বিভাগীয় কমিশনার গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন মরহুম ইসমাইল হোসেনের বাড়িতে যান। তার সঙ্গে ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। এ সময় তদন্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, 'বিষয়টি নিয়ে সরকার সচেতন। মরহুম মুক্তিযোদ্ধার লিখিত অসিয়তের ভিত্তিতে আমি ঘটনা তদন্তে এসেছি। ভিকটিম ও পরিবারের সঙ্গে কথা বলেছি, প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছি। নুর ইসলামকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
6
বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামী ৩১ অক্টোবর যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র ভবনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন। এবারের সম্মেলন গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য দেবেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
মানুষের কারণে হাতির আবাসস্থল যদি হুমকিতে পড়ে, তবে হাতির দল মানুষের আবাসস্থলে হানা দেবে। এমন শঙ্কা বহু আগে থেকেই জানিয়ে আসছিলেন হাতি গবেষকেরা। তাঁদের সেই আশঙ্কা এখন দৃশ্যমান। চট্টগ্রাম অঞ্চলে গাছ কেটে বনভূমি উজাড়ে মুখোমুখি হয়ে পড়ছে মানুষ-হাতি। পাশাপাশি হাতির করিডরে রোহিঙ্গা বসতি, অভয়ারণ্যে রেললাইন নির্মাণের ফলে লোকালয়ে বন্য হাতির আক্রমণ বাড়ছে।এমন অবস্থায় একদিকে হাতির আক্রমণে প্রাণ যাচ্ছেন মানুষের, অপরদিকে আক্রমণ থেকে বাঁচতে মানুষ মেরে ফেলছে হাতি। বন বিভাগ সূত্রে জানা গেছে, গত তিন বছরে চট্টগ্রাম ও কক্সবাজারে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন ২৪ জন। একই সময়ে নানা কারণে মারা গেছে ৪৪টি হাতি।২০১৯ সালের জুলাই থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ৯৯টি হাতির আক্রমণের ঘটনার তথ্য জানিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগ। এর মধ্যে ২৪টি পৃথক ঘটনায় হাতির আক্রমণে ২৪ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৩৬ জন মানুষ। অথচ এর আগে ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন বছরে চট্টগ্রামে হাতির আক্রমণের ঘটনা ঘটে মাত্র ৫৫টি। এ সব ঘটনায় ক্ষতিগ্রস্ত হন ৭১ জন। এর মধ্যে নিহত হয়েছেন ১৬ জন।এই হিসেবে দেখা যাচ্ছে, গত আড়াই বছরে চট্টগ্রামের লোকালয়ে হাতির আক্রমণ প্রায় দ্বিগুণ বেড়েছে।গবেষকেরা বলছেন, লোকালয়ে হাতির আক্রমণ বেড়ে যাওয়ার পেছনে হাতির করিডরে রোহিঙ্গা বসতির ভূমিকা রয়েছে। পাশাপাশি অভয়ারণ্যের মধ্য দিয়ে রেললাইন নির্মাণকেও দায়ী করছেন তাঁরা। আর খাদ্য সংকটের কারণেও হাতিগুলো লোকালয়ে আসছে বলে জানিয়েছেন তাঁরা।জানতে চাইলে হাতি গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল হাসান খান আজকের পত্রিকাকে বলেন, আইনানুযায়ী ফরেস্টের এক কিলোমিটারে বসতি থাকবে না। আইনে এটি বলা থাকলেও বাস্তবে কেউ এটা মানছে না। হাতির চলাচলের পথে বসতি-রেললাইন গড়ে তোলা হচ্ছে। এসব কারণে হাতির বিচরণক্ষেত্র কমে যাচ্ছে। করিডরে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় হাতিগুলো নতুন করিডরের সন্ধানে এদিক-ওদিক যাচ্ছে। পাশাপাশি বনভূমি উজাড় করে ফেলায় হাতি খাদ্য সংকটেও ভুগছে।তাই খাবারের সন্ধানে হাতিগুলো লোকালয়ে-ধানখেতে আসছে বলে মন্তব্যকরেন তিনি।তবে এর সঙ্গে কিছুটা ভিন্নমত পোষণ করেন আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মো. রাকিবুল আমিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রোহিঙ্গা শিবিরের কারণে হাতির আন্তর্জাতিক করিডর বন্ধ হয়ে গেছে। এ কারণে ৪০ টির মতো হাতি টেকনাফ-উখিয়া এলাকায় আটকা পড়েছে। এগুলো ওই এলাকার বনে অবস্থান করছে। যে কারণে ওই এলাকায় হাতি-মানুষে সংঘর্ষ হচ্ছে। কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এই হাতিগুলো এলাকার বনেই থাকত।রাকিবুল আমিন আরও বলেন, 'হাতি-মানুষে সংঘর্ষ বাড়ার পেছনের কারণটা বেশ জটিল। একটি নির্দিষ্ট প্যারামিটার দিয়ে এটিকে দেখা ঠিক হবে না। অবশ্যই হাতি মারা দোষের, কিন্তু ওই মানুষটা কেন হাতি মারতে যাচ্ছে? আপনি কী একবারও ভেবেছেন মানুষটা কেন হাতির আবাসস্থলে যাচ্ছে?'এর সঙ্গে সামাজিক-অর্থনৈতিক একটা সম্পর্কের উল্লেখ করেন তিনি।রাকিবুল আমিন বলেন, 'হাতির আবাসস্থল রক্ষার পাশাপাশি ওই সব মানুষের জীবন-জীবিকা নিয়েও আমাদের ভাবতে হবে। তখন হাতি-মানুষে সংঘর্ষ কমে আসবে।'সরকার ঘোষিত ২০১০ সালের প্রজ্ঞাপন অনুযায়ী টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের আয়তন ছিল ১১ হাজার ৬১৫ হেক্টর। এর ৭ বছরের মাথায় ২০১৭ সালে রোহিঙ্গা বসতি গড়ে উঠলে টেকনাফ ও উখিয়ার প্রায় ছয় হাজার একর পাহাড় কেটে ফেলা হয়। বন্যপ্রাণী অভয়ারণ্যের ওপর যার প্রভাব হয় মারাত্মক। আবাসস্থল ও বিচরণক্ষেত্র হারিয়ে ফেলে বিখ্যাত এশিয়ান হাতি। সেখানকার পরিবেশ, বনভূমি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ায় পথ বদলে ফেলে হাতিগুলো। ওই সব হাতি এখন চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগের আওতাধীন চুনতি অভয়ারণ্য হয়ে বাঁশখালী ও আনোয়ারার লোকালয়ে ঘুরপাক খাচ্ছে।অন্যদিকে এশিয়ান বন্য হাতির অন্যতম প্রজনন ক্ষেত্র হলো চুনতি অভয়ারণ্য। এর ১০ কিলোমিটার অংশে রেললাইন নির্মিত হচ্ছে। এই ১০ কিলোমিটারে পড়েছে হাতি চলাচলের পাঁচটি স্থায়ী ও ছয়টি মৌসুমি পথ। রেললাইন নির্মিত হলে ওই ১১টি পথে হাতির চলাচল ব্যাহত হবে। এ দুটি কারণেই এখন লোকালয়ে হাতির আক্রমণ বাড়ছে।এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষক দ্বীপান্বিতা ভট্টাচার্য আজকের পত্রিকাকে বলেন, 'পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বনাঞ্চলে হাতি চলাচলের জন্য ১২টি করিডর ছিল। বংশ পরম্পরায় হাতিগুলো এসব করিডর দিয়ে চলাচল করত। কিন্তু ২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর টেকনাফ এলাকার বনভূমির ব্যাপক ক্ষতি হয়েছে। চুনতি অভয়ারণ্য দিয়ে রেললাইন যাওয়ার হাতি চলাচলের বেশ কিছু পথে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আমাদের মনে হয় এসব কারণেই এখন হাতি লোকালয়ে আসার প্রবণতা বেড়েছে।'দ্বীপান্বিতা ভট্টাচার্য আরও বলেন, 'হাতি সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি। হাতি লোকালয়ে আসলে সেগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রায় প্রত্যেকটি এলাকায় হাতি রেসপন্স টিম গঠন করেছি। এর সদস্যরা হাতি লোকালয়ে আসলে সেগুলোকে কৌশলে তাড়িয়ে দেয়। পাশাপাশি কারও ফসলের ক্ষতি করলে তাঁরা যেন হাতি মেরে না ফেলেন, সে জন্য আমরা ক্ষতিপূরণ দিচ্ছি। হাতির করিডর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমাদের নজরে আছে।'এটি কীভাবে নিরাপদ রাখা যায় সেটি নিয়ে কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছেন বলেও জানান এই বন্যপ্রাণী অধিকারকর্মী।
6
সড়ক দুর্ঘটনায় 'মিস পাকিস্তান ২০১২' জানিভ নাভিদ নিহত হয়েছেন। গত ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেরিল্যান্ডের কলেজ পার্ক রোডে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে তার গাড়িটি এ দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, গত ১ ডিসেম্বর নিজের মার্সিডিজ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন 'মিস পাকিস্তান ২০১২'। হঠাৎ মোড় ঘুরতেই দুর্ঘটনার শিকার হন তিনি। ফুটপাতের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় তার গাড়ি। তাতেই জীবনপ্রদীপ নিভে যায় ৩২ বছর বয়সী এ সুন্দরীর। ৪ ডিসেম্বর (বুধবার) তার দাফন সম্পন্ন হয়েছে। 'ডেইলি মেইল'-এর অনলাইন সংস্করণ থেকে এই খবর জানা গেছে। জানিভ নাভিদ ১৯৮৭ সালের ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করলেও তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের পোমোনাতে বাস করতেন। নিউইয়র্কের পেস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১২ সালে কানাডার টরন্টোতে তাকে 'মিস পাকিস্তান ওয়ার্ল্ড' খেতাব দেওয়া হয়। একই বছর তিনি 'মিস আর্থ ২০১২' বিজয়ী হন। মৃত্যুকালে জানিভ নাভিদ বাবা, মা, স্বামী আর দুই ভাই রেখে গেছেন। 'মিস পাকিস্তান ওয়ার্ল্ড' আয়োজনের সভাপতি সোনিয়া আহমেদ এই মৃত্যুর ঘটনাকে 'দুঃখজনক' আর 'মর্মান্তিক' উল্লেখ করে 'পিপল ম্যাগাজিন'কে বলেছেন, 'আমরা নাভিদকে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য দারুণ প্ল্যাটফর্ম দিয়েছিলাম। তার মৃত্যুর সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত।' উল্লেখ্য, প্রাথমিকভাবে জানিভ নাভিদের মৃত্যুর সংবাদ গোপন রাখা হয়। দাফন সম্পন্ন হওয়ার পর তার মৃত্যুর খবর আন্তর্জাতিক মিডিয়ায় আসে। বিডি প্রতিদিন/এনায়েত করিম
3
সম্প্রতি "নিখোঁজ" ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র হিমেল হামিদ সিকদার খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন। বর্তমানে তিনি টাঙ্গাইলে কারাগারে রয়েছেন। সোমবার (২২ নেম্বর) টাঙ্গাইল কারাগারে থাকার বিষয়টি জানতে পারে তার পরিবার। এর আগে শুক্রবার তার "নিখোঁজ" হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্বজনরা। হিমেলের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার জামালহাটকোরা গ্রামে। তিনি ঢাবির রসায়ন বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র এবং ঢাকার সখীপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বি বলেন, "গত শুক্রবার টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক পদে রেজেয়ানুল হক নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে হিমেল পরীক্ষায় অংশ নেন। প্রবেশপত্রের ছবির সঙ্গে হিমেলের মিল না থাকায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি রেজেয়ানুল হকের পরিবর্তে পরীক্ষা অংশ নেওয়ার কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।" এর আগে গত শুক্রবার টাঙ্গাইলের সখীপুরে বাড়ি যাওয়ার কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে বের হন হামিদ। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গিয়েছিল। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার তারা জানতে পারেন হিমেল কারাগারে রয়েছেন।
6
ছয় লাখ কোটি টাকার বাজেটের জন্য দুই লাখ কোটি টাকার বেশি দেশি-বিদেশি উৎস থেকে ধার করতে হবে। দেশের ইতিহাসে আগামী ২০২১-২২ অর্থবছরে আসছে সবচেয়ে বড় ঘাটতির বাজেট। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় ঘাটতি দাঁড়াচ্ছে ৬ দশমিক ৫ শতাংশের মতো। চলতি ২০২০-২১ অর্থবছরে তা ছিল ৬ শতাংশ। তবে আগের ১০ বছর ধরে বাজেট ঘাটতি রাখা হচ্ছিল ৫ শতাংশের নিচে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার আগামী অর্থবছরের জন্য ছয় লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। এই ব্যয় মেটানো তথা বাজেট বাস্তবায়নের জন্য দুই লাখ কোটি টাকার বেশি ধার নিতে হবে। করোনাভাইরাসের অভিঘাতে দেশে রাজস্ব আদায় কম হওয়ার কারণেই সরকারকে এ পথে যেতে হচ্ছে বলে জানান বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। অনুদান ছাড়া বাজেট ঘাটতি জিডিপির ৬ শতাংশ বা ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। কোনো সরকারের এক অর্থবছরের আয়ের লক্ষ্যমাত্রার তুলনায় ব্যয়ের লক্ষ্যমাত্রা যতটুকু বেশি হয়, সেটাই হচ্ছে বাজেট ঘাটতি। বাজেট ঘাটতির পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি দিয়ে থাকেন দেশ-বিদেশের অর্থনীতিবিদেরা। কেউ বলেন, ধার করে বাজেট করলে অর্থের ছড়াছড়ি হয়, মূল্যস্ফীতি বাড়ে এবং ব্যাংক খাতের ঋণ দেওয়ার ক্ষমতা কমে যায়। এ ছাড়া ঋণের বিপরীতে সরকারকে দিতে হয় চড়া সুদ। যে কারণে বাজেটের উল্লেখযোগ্য অংশ ব্যয় করতে হয় সুদ পরিশোধে এবং এতে আর্থিক খাতে ঝুঁকির মাত্রা বেড়ে যায়। আবার কেউ বলেন, আয় কম হলে উন্নয়নকাজের জন্য ব্যয় কমে যায়। ফলে উন্নয়নকাজে ব্যয় বাড়াতেই করা হয় ঘাটতি বাজেট। প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ জে এম কিনস ১৯৩০ সালেই বলেছিলেন, ঘাটতি সৃষ্টি হলেই মূল্যস্ফীতি দেখা দেবে না। মন্দায় অচল অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে বাজেট ঘাটতি। এতে উৎপাদন বাড়ে। ঘাটতি তাই মন্দার মহৌষধ। দেখে নেওয়া যাক বাজেট ঘাটতি পূরণ করতে সরকারকে কী কী করতে হয়। মোটাদাগে এর দুটি ভাগ, বিদেশ থেকে ও দেশ থেকে ঋণ নেওয়া। এর মধ্যে দেশ থেকে নেওয়া ঋণের অংশই বেশি। এরও আবার দুটি ভাগ রয়েছে। যেমন ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ এবং সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ গ্রহণ। এ ছাড়া আছে বিদেশি অনুদান। জানতে চাইলে উন্নয়ন অর্থনীতি নিয়ে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রথম আলোকে বলেন, করোনার এই সময়ে বড় বাজেট ঘাটতিই সংগত। দুই দফায় করোনার আঘাতে বিপর্যস্ত অর্থনীতিকে চাঙা রাখতে এখন ধার করে হলেও মানুষের জীবন ও জীবিকা রক্ষায় গুরুত্ব দিতে হবে। সমস্যা হচ্ছে, গরিব মানুষের হাতে টাকা পৌঁছানোর যে পদ্ধতি, তা এখনো তৈরি হয়নি। ঘুরেফিরে ওই ৩৫ লাখই পায়। এর বাইরে কোনো দরিদ্রকে চিহ্নিত করার উদ্যোগও নেই সরকারের। চলতি অর্থবছরের অঙ্কটি দেখা যেতে পারে। যেমন এই অর্থবছরে বিদেশ থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭৬ হাজার ৪ কোটি টাকা। আর দেশের ভেতর থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয় ১ লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা। এতে ব্যাংক ব্যবস্থা থেকে পুরো অর্থবছরে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা হচ্ছে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। এ ছাড়া সঞ্চয়পত্র বিক্রি থেকে ২০ হাজার কোটি টাকা নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অনুদান ও অন্যান্য ঋণ মিলিয়ে আছে আরও ৯ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে সরকার বেশি ঋণ নিলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কতটা কমতে পারে, এমন প্রশ্নের জবাবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আলী রেজা ইফতেখার প্রথম আলোকে বলেন, 'আমার ধারণা, লক্ষ্যমাত্রা থাকলেও ব্যাংক খাত থেকে বেশি ঋণ সরকারকে নিতে হবে না। কারণ, বিদেশি ঋণই এখন সস্তা। ফলে ব্যাংক খাতের সমস্যায় পড়ার আশঙ্কাও কম।'
0
মাদারীপুরে ৩ শতাধিক প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ড. সেলিনা আখতার উপস্থিত থেকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন। বিডি প্রতিদিন/এমআই
6
নির্বাচনে বিএনপির খালেদাই একমাত্র ভরসা। তাই তাদের আবদার নির্বাচনের আগেই তাকে মুক্ত করতে হবে। না'হলে দেশে নির্বাচন হবে না এবং তারা নির্বাচন করতে দেবে না। কিন্তু এটা স্পষ্ট করে বলা প্রয়োজন যে এদেশে যথাসময়ে নির্বাচন হবে এবং এটাও প্রতিদিন স্পষ্ট হচ্ছে বিএনপিও নির্বাচন করবে। সুতরাং তাদের কথায় বিভ্রান্ত না হয়ে দল ও জোটকে নির্বাচনের সর্বপ্রকার প্রস্তুতি নিতে হবে।' শনিবার তোপখানা রোডস্থ স্বাধীনতা হলে পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাচন সম্পর্কিত আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একথা বলেন। মেনন আরো বলেন, ২০১৮-এর নির্বাচন দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সিদ্ধান্ত হবে দেশ গত দশ বছরের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নয়নের ধারায় সামনে এগুবে, নাকি অতীতের বিএনপি-জামায়াত ও পূর্ববর্তী সামরিক শাসনামলের হত্যা-ষড়যন্ত্র-অভ্যুত্থান-লুটপাট ও দুর্নীতির ধারাতে আবার ফিরে যাবে। তিনি আশা প্রকাশ করেন যে অতীতের মতো জনগণ এবারও সঠিক সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় কমিটির সভায় ২০১৮ সালের জাতীয় সংসদের জেলাসমূহ প্রেরিত প্রার্থী তালিকা ও কেন্দ্রীয় কমিটির পার্লামেন্টারী বিভাগ কর্তৃক বাছাইকৃত তালিকা পর্যালোচনা করা হয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য 'নির্বাচনী বোর্ড' গঠন করা হয়। পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আগামী নির্র্বাচনে পার্টির প্রস্তুতির কথা তুলে ধরেন এবং আশা করেন পার্টির সর্বস্তরের নেতা-কর্মীরা একত্রে যথাযোগ্য ভূমিকা পালন করবেন। সভায় পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, অধ্যাপক সুশান্ত দাস, ইকবাল কবির জাহিদ, নুর আহমদ বকুল হাজেরা সুলতানা ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নজরুল ইসলাম হাক্কানী, নজরুল হকজ নীলু, রফিকুল ইসলাম পিয়ারুল, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, হবিবুর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, রবিন সরেন, সালেহা সুলতানা, আমিরুল হক আমিন, বজলুর রহমান মাস্টার, সিকান্দর আলী, জাকির হোসেন রাজু, এ্যাড. ফিরোজ আলম, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
9
আলোচিত ও সমালোচিত মডেল-আইটেম গার্ল চট্টগ্রামের মেয়ে জ্যাকুলিন মিথিলা গত ৩ ফেব্রুয়ারি বারিক বিল্ডিং এলাকার কালীবাড়ি সড়কের 'রণজিত ভবনে'র ভাড়া বাসায় আত্মহত্যা করেন। মিথিলার মৃত্যুতে ভেঙে পড়েছেন তার বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা। কারণ মিথিলার উপার্জনেই চলত সংসার। মিথিলার বাবা স্বপন শীল বলেন, "একসময় সেলুনে কাজ করতাম আমি। অসুস্থতার কারণে এখন সে কাজ করতে পারি না। আমার আয়ের কোনো পথ নেই। মেয়ে আমাদের সংসার চালাত। এখন আমরা কীভাবে বাঁচব?" উল্লেখ্য মিথিলা আত্মহত্যার আগে তিন পৃষ্ঠার সুইসাইড নোটে লিখে গেছেন। সেখানে স্বামী এবং তার পরিবারের সদস্যদের অবহেলার কথা বলেছেন তিনি। এদিকে মেয়ে মিথিলার আত্মহত্যার পর তার বাবা স্বপন শীল বাদী হয়ে বন্দর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় স্বামীসহ ৮ জনকে আসামি করা হয়। বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭
2
যে পোশাকগুলো তারকাদের গায়ে দেখা যায়, সেগুলো কোনো না কোনো বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের। সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা এসব পোশাক কারা তৈরি করে, তা নিয়ে অনেকেরই কৌতূহল আছে।৫. শ্যানেল১৩ মিলিয়ন ডলার বা প্রায় ১১১ কোটি টাকার এই ব্র্যান্ডটি ফ্রান্সের। মেয়েদের পপ ঘরানার পোশাক তৈরির জন্য বিখ্যাত। সুগন্ধি, অলংকার, প্যান্ট ও টপস তৈরি করে তারা। ১৯০৯ সালে প্রতিষ্ঠা করেন গ্যাব্রিয়েল বেনহুর শ্যানেল। কোকো নামেও পরিচিত ছিলেন তিনি। তাঁর ব্যবসায়িক অংশীদারের নাতির হাতে এখন ব্যবসা চালানোর ভার।৪. বারবেরিযুক্তরাজ্যের এই ব্র্যান্ড রাজপরিবারের জন্য পোশাক তৈরি করে। ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির মোট সম্পদের পরিমাণ এখন ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার বা প্রায় ৯৯ হাজার কোটি টাকা। ইউরোপ ও এশিয়ায় তাদের বেশ সুনাম আছে। হলিউড তারকা অড্রে হেপবার্ন তাদের ক্রেতা ছিলেন। তাদের শোরুম থেকে ৯৫ হাজার ডলারের পোশাকও বিক্রি হয়েছে।৩. গুচিইতালির এই ফ্যাশন ব্র্যান্ডের বয়স ১০০ বছর। ফ্লোরেন্স শহরের এই ফ্যাশন ব্র্যান্ডের মোট সম্পদের পরিমাণ ১৫ বিলিয়ন ডলার বা প্রায় ১ লাখ ২৯ হাজার কোটি। শাখা আছে বিশ্বের ৪৮৭টি জায়গায়। তাদের শোরুমে হিরাখচিত আড়াই লাখ ডলারের বেল্টও আছে। পোশাকের পাশাপাশি ঘড়ি, অলংকার, সানগ্লাসও তারা তৈরি করে।২. ডিওর৬৮ বিলিয়ন ডলার বা প্রায় ৬ লাখ কোটি টাকার এই কোম্পানি পোশাক, বিউটি পণ্য ও সুগন্ধি তৈরির জন্য বিখ্যাত। ১৯৪৬ সালে ফ্রান্সে স্থাপিত এই ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখা যায় নামীদামি সব ম্যাগাজিনে।১. লুই ভিতোঁফ্রান্সের সবচেয়ে দামি ব্র্যান্ডটি যাত্রা শুরু করে ১৮৫৪ সালে। তাদের মোট সম্পদের পরিমাণ ১৩০ বিলিয়ন ডলার বা প্রায় ১১ লাখ কোটি টাকা। তারা ব্যাগ, জুতা, সুগন্ধি, ফার কোট ও পোশাক তৈরি করে। ব্র্যান্ডটির বিজ্ঞাপনে দেখা গেছে ম্যাডোনা, এমা স্টোন ও কাইনি ওয়েস্টের মতো তারকাকে।
6
কিশোরগঞ্জ আদালতে ধর্ষণ চেষ্টার মামলার পর বাদী ও বিবাদী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স রুমে প্রায় এক ঘণ্টার ব্যবধানে দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মামলার বাদী জানান, তিনি শহরের ৩২ এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। তিনি বিবাহিত এবং তার স্বামী বিদেশে থাকেন। মামলার বিবাদী শুভ আল মাহমুদ ওরফে শোভন পার্শ্ববর্তী খড়মপট্টি এলাকার বাসিন্দা। স্কুলে যাওয়া-আসার পথে আসামি প্রায়ই বিভিন্ন আপত্তিকর প্রস্তাব ও ইঙ্গিত দিত। তিনি এসবের প্রতিবাদ করলে তাকে অপহরণ করার হুমকি দেন। এ ব্যাপারে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে ভুক্তভোগী গত সোমবার কিশোরগঞ্জ আদালতে শোভনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরকরেন। বর্তমানে আসামির ভয়ভীতি ও হুমকিতে তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। অপরদিকে, মামলার বাদীর সংবাদ সম্মেলনের পর বিবাদী শোভনও একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি শিক্ষিকার আনিত অভিযোগ অস্বীকার করেন বলেন, শিক্ষিকা ও তার কয়েকজন ঘনিষ্ট বন্ধু বান্ধবের সাথে তারও দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্পর্কের সুবাদে শোভনের কাছ থেকে শিক্ষিকা এবং তার অপর এক বান্ধবী মোটা অঙ্কের টাকা নেন। বর্তমানে টাকা ফেরত চাইলে তারা তার সাথে খারাপ আচরণ করতে থাকেন। এ বিষয়ে গত ২৫ মে তিনি ঢাকার পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ধর্ষণ চেষ্টার মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তিনি বলেন, কারও প্ররোচনায় হয়তো তিনি মামলাটি দায়ের করেছেন। তাছাড়া একটি চক্র তার পরিবারের সুনাম ও মর্যাদা নষ্ট করার অপচেষ্টা করছে বলেও দাবি করেন শোভন। বিডি প্রতিদিন/এমআই
6
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। দেশের মানুষ এখন কথা বলতে পারছে না। তারা সব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের ওপর চেপে বসে আছে। এখন মুক্তি পেতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করে জনগণকে এ অবস্থা থেকে মুক্ত করে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে রোববার দুপুরে চট্টগ্রামের বিপ্লব উদ্যানের বিপ্লব স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার সঠিক ইতিহাস জাতির সামনে, নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। আমরা তা করতে চাই। আজ যারা সরকারে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা ইতিহাসকে বিকৃত করেছে। ফখরুল বলেন, দুর্ভাগ্য, আজ আমাদের কালুরঘাট বেতারকেন্দ্রে যেতে বাধা দেয়া হচ্ছে। আমি যতটুকু জানি বিএনপিকে সেখানে যেতে মানা করা হয়েছে। এটা দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। আওয়ামী লীগ সশস্ত্র মাস্তানদের দিয়ে পুরো কালুরঘাট এলাকা দখল করে রেখেছে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ যারা সরকারে তারা ইতিহাস বিকৃত করছে। কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা কেউ অস্বীকার করতে পারবে না। এটা ইতিহাসের কথা। এটি যারা অস্বীকার করে, তারা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করে। তিনি বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। মুক্তিযুদ্ধের আসল ইতিহাস সামনে এলে আওয়ামী লীগের রাজনীতি টিকবে না। এজন্য তারা গায়ের জোরে ইতিহাসকে বিকৃত করছে। জনগণের প্রতি আহ্বান, সঠিক ইতিহাসটা জানুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদসহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
9
নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরোধিতা করায় ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামাল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামী যুবলীগ।গতকাল রোববার সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাব্বির খান প্রিন্স ও যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার স্বাক্ষরে এই নোটিশ পাঠানো হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে চিঠির উত্তর দিতে বলা হয়েছে।কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুল কাদের সোজার (চশমা) পক্ষে কাজ করছেন, এমন অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে সদর উপজেলা আওয়ামী যুবলীগ কারণ দর্শানোর নোটিশ দেয়।সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। তা না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
6
নতুন এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে স্বাস্থ্যসেবা আরও কমে গেলে আগামী ছয় মাসে পাঁচ বছরের কম বয়সী ২৮ হাজারেরও বেশি শিশু মারা যেতে পারে, যা হবে করোনাভাইরাস পরিস্থিতির সবচেয়ে খারাপ পরোক্ষ ফলাফল। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বুধবার এতথ্য জানিয়েছে। খবর ইউএনবির গবেষণায় বলা হয়, পুষ্টিহীনতার ভয়াবহ রূপ পাঁচ বছরের কম বয়সীদের মৃত্যুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। ইউনিসেফ জানায়, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় এবং নিয়মিত পরিষেবা ব্যাহত হওয়ার ফলে আগামী ছয় মাসে প্রতিরোধযোগ্য রোগে বিশ্বব্যাপী প্রতিদিন অতিরিক্ত ৬ হাজার শিশু মারা যেতে পারে। বাংলাদেশে করোনাভাইরাস মহামারির কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে গুরুতর স্বাস্থ্যসেবা গ্রহণের পরিমাণ অনেকাংশে কমে গেছে। ২০২০ সালের মার্চ মাসে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য চিকিৎসা পরিষেবা গ্রহণ ২০১৯ সালের মার্চ মাসের তুলনায় ২৫ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশে ইউনিসেফের আঞ্চলিক প্রতিনিধি টমো হোজুমি বলেন, 'করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যসেবার পরিসর হ্রাস পেলে প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য পরিস্থিতি থেকেই বিপুল সংখ্যক শিশুর মৃত্যু হতে পারে। শিশু ও মায়েদের জীবন রক্ষার জন্য বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে ইউনিসেফ।' এছাড়া জরুরি পদক্ষেপ না নিলে আগামী ৬ মাসে বিশ্বজুড়ে নিম্ন ও মধ্যম আয়ের ১১৮টি দেশের ১২ লাখ শিশুর মৃত্যু হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
6
যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ভোটযুদ্ধ। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত মাঠে বাকযুদ্ধে লড়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এখন শুধু ভোটযুদ্ধের পালা। স্থানীয় সময় সোমবার শেষ মুহূর্তের প্রচারণায় ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন পিটসবার্গে বলেছেন, ট্রাম্পের ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার সময় হয়েছে। এদিকে নানা বিতর্ক থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের আশা প্রকাশ করেছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১২টার দিকে এক টুইট বার্তায় জো বাইডেন বলেন, আমরা যদি ডোনাল্ড ট্রাম্পকে আরও চার বছরের জন্য হোয়াইট হাউসে রেখে দেই; তাহলে তিনি আমাদের দেশের বৈশিষ্ট চিরতরে পাল্টে দেবেন। আমরা এটা হতে দিতে পারি না। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এ দুই প্রার্থী প্রতিশ্রুতির ফুলঝুরিতে দেশটির ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন। দেশটির মোট ২৪ কোটি ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন প্রায় ১৯ কোটি। তবে ইতোমধ্যে দশ কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন বলে জানিয়েছে ইউএস ইলেকশন প্রজেক্টস। দেশটিতে এবারের নির্বাচন পরবর্তী সহিংসতা দেখা দিতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করেছেন। সহিংসতার আশঙ্কায় ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, নর্থ ক্যারোলিনাসহ বেশ কিছু অঙ্গরাজ্যে দোকান-পাট ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
3
একবার দলবলসহ হাঁটতে হাঁটতে রবীন্দ্র-অন্তঃপ্রাণ ওয়াহিদুল হক বলেছিলেন, 'রবীন্দ্রনাথ আমাদের দেখার চোখ দিয়েছেন।'কথাটা বুঝতে একটু সময় লেগেছিল। আমরা তো চোখ খুললেই সব দেখতে পাই। তাহলে রবীন্দ্রনাথ এলেন কোথা থেকে? ওয়াহিদুল হক বুঝিয়ে বলেছিলেন, 'যা দেখি, তা এমনভাবে বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ যে মনে হয়, আমাদের চোখেই বুঝি দেখছি সেই ছবি। আসলে সেভাবে দেখার জন্য আমাদের মন তো তৈরি করে দিয়েছেন রবীন্দ্রনাথ।'রবীন্দ্রনাথ জমিদারির দায়িত্ব পেয়েছিলেন বাইশ বছর বয়সে। বিয়ের ঠিক দুই দিন আগে। ১৮৮৩ সালের ৭ নভেম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর ছোট ছেলেকে সাময়িকভাবে জমিদারি দেখার দায়িত্ব দেন। শুরুতেই জমিদারির সর্বময় কর্তৃত্ব দেননি ছেলেকে। পরীক্ষামূলকভাবে দায়িত্ব পান তিনি, নিষ্ঠা ও সততার মাধ্যমে বাবার বিশ্বাস অর্জন করার পর ১৮৯০ সাল থেকে তিনি পুরোপুরি জমিদারি পরিদর্শনের দায়িত্ব লাভ করেন।রবীন্দ্রনাথ আগে কোনোদিন সাধারণ মানুষের এত কাছে আসেননি। পূর্ববঙ্গের জমিদারিগুলোয় এসে তিনি সাধারণ মানুষের সঙ্গ পেলেন।রবীন্দ্রনাথ মূলত স্থায়ী আবাস গড়েছিলেন শিলাইদহে। এখান থেকেই তিনি কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহীতে ভ্রমণ করেছেন। সাজাদপুর (শাহজাদপুর) ও পতিসরে থেকেছেন কম। সাধারণ মানুষের সংস্পর্শে এসে জীবন সম্পর্কে তাঁর ভাবনা পরিবর্তিত হয়েছে।ওয়াহিদুল হক যে বলেছিলেন, 'রবীন্দ্রনাথ আমাদের দেখার চোখ দিয়েছেন', তারই কিছু নমুনা এখানে রাখা দরকার। শিলাইদহ থেকে লেখা এক চিঠি: 'আমার এই দরিদ্র চাষী প্রজাগুলোকে দেখলে আমার ভারি মায়া করে, এরা যেন বিধাতার শিশুসন্তানের মতো নিরুপায়। তিনি এদের মুখে নিজের হাতে কিছু তুলে না দিলে এদের আর গতি নেই। পৃথিবীর স্তন যখন শুকিয়ে যায় তখন এরা কেবল কাঁদতে জানে-কোনোমতে একটুখানি ক্ষুধা ভাঙলেই আবার তখনই সমস্ত ভুলে যায়।'কৃষকের হাহাকার: 'এবারে এত জলও আকাশে ছিল! আমাদের চরের মধ্যে নদীর জল প্রবেশ করেছে। চাষীরা নৌকা বোঝাই করে কাঁচা ধান কেটে নিয়ে আসছে-আমার বোটের পাশ দিয়ে তাদের নৌকা যাচ্ছে আর ক্রমাগত তাদের হাহাকার শুনতে পাচ্ছি-যখন আর কয়দিন থাকলে ধান পাকত তখন কাঁচা ধান কেটে আনা চাষার পক্ষে যে কী নিদারুণ তা বেশ বুঝতে পারা যায়। যদি ওই শীষের মধ্যে দুটো চারটে ধান একটু শক্ত হয়ে থাকে এই তাদের আশা।'দারিদ্র্য আর অস্বাস্থ্যের ছবি: 'যখন গ্রামের চারিদিকের জঙ্গলগুলো জলে ডুবে পাতা-লতা গুল্মে পচতে থাকে, গোয়ালঘর ও লোকালয়ের বিবিধ আবর্জনা চারিদিকে ভেসে বেড়ায়, পাট-পচানির গন্ধে বাতাস ভারাক্রান্ত, উলঙ্গ পেট-মোটা পা-সরু রুগ্ন ছেলে-মেয়েরা যেখানে সেখানে জলে কাদায় মাখামাখি ঝাঁপাঝাঁপি করতে থাকেগৃহস্থের মেয়েরা ভিজে শাড়ী গায়ে জড়িয়ে বাদলার ঠাণ্ডা হাওয়া বৃষ্টির জলে ভিজতে ভিজতে হাঁটুর উপর কাপড় তুলে জল ঠেলে ঠেলে সহিষ্ণু জন্তুর মতো ঘরকন্নার নিত্যকর্ম করে যায়, তখন সে দৃশ্য কোনোমতেই ভালো লাগে না।এত অবহেলা, অস্বাস্থ্য, অসৌন্দর্য, দরিদ্র মানুষের বাসস্থানে কি এক মুহূর্ত সহ্য হয়?'১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ পৃথিবীতে এসেছিলেন বৈচিত্র্যে ভরপুর রবীন্দ্রনাথ, যাঁর বলা কথা শাশ্বত হয়ে আমাদের অন্তরে মিশে থাকে।
6
ব্রিটেনে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রিটিশ বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল মাবুদ চৌধুরী ফয়সাল। ২১ দিন চিকিৎসাধীন থেকে লন্ডনের কুইন্স হাসপাতালে স্থানীয় সময় মঙ্গলবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।ডা. আব্দুল মাবুদ চৌধুরী ফয়সাল লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালে ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন । তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সম্প্রতি তিনি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিভিন্ন সেমিনার করেছেন। যুক্তরাজ্যে অগণিত অসুস্থ বাংলাদেশিদের সাহায্যে তিনি নিরলসভাবে ছুটে গেছেন। তার স্ত্রীও লন্ডনের একজন কনসালটেন্ট চিকিৎসক। বাংলাদেশে তার আদি বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানায়।
3
কুষ্টিয়ার মিরপুর উপজেলায়মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় মাত্র তিন কার্যদিবসে রায় প্রদান করেছেন আদালত। রায়ে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুুন্সী মো. মশিয়ার রহমান। মঙ্গল দুপুর সোয়া ১টায় আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন তিনি। এছাড়াও জরিমানার অর্থ অনাদায়ে আরো ১ বছরের জেল দেয়া হয়েছে তাকে।এতো দ্রুত সময়ে রায় দেয়ার ঘটনা জেলায় এটিই প্রথম। দেড় মাস আগে এ মামলা দায়ের করা হয়। এরপর গত ১২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ মামলার চার্জ গঠন করেন। ১৩ ও ১৪ নভেম্বর ছুটি ছিল। ১৫ নভেম্বর বাদীসহ ১৩ জনের স্বাক্ষ্য নেয় আদালত। বিচার কার্য শুরুর মাত্র তিনদিনের মাথায় আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টায় আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে রায় প্রদান করে। রায়ে আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। একই সাথে তাকে এক লাখ জরিমানা করা হয়েছে। আদালতের পিপি আব্দুল হালিম বলেন, মাত্র তিন কার্যদিবসে রায় হওয়ার বিষয়টি দেশে বিরল। দ্রুত এ রায়ের মাধ্যমে নির্যাতিত পরিবারটি ন্যায় বিচার পেয়েছে। এ রাযের মাধ্যমে আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বেড়ে গেল। আগামীতে দ্রুততম সময়ের মাধ্যে এ ধরনের রায় আরো হবে বলে আমরা আশা করছি। পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন,' মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর মামলা দায়ের করেন তার পিতা। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করে। পাশাপাশি ৭ দিনের মধ্যে চার্জশীট দেয় আদালতে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
'ব্রহ্মপুত্রের ভাঙনে হামার স্কুলটি বিলীনের পথে। এভাবে ভাঙলে অবশিষ্ট ভবনটি বিলীন হলে কই লেখাপড়া করব? সরকার যেন স্কুল ও হামার এলাকার ভাঙন বন্ধ করি দেয়।' এসব কথা বলে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বৃষ্টি, সৌরভ ও নিঝুম।জানা গেছে, দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করছে ৯ শতাধিক শিক্ষার্থী। ব্রহ্মপুত্রের ভাঙনে দুই বছরে ইতিমধ্যে প্রতিষ্ঠানের মূল ভবনসহ বিভিন্ন অবকাঠামো নদীতে বিলীন হয়ে গেছে। এখন শুধু নতুন নির্মাণ করা একটি ভবন টিকে আছে, সেটিও ভাঙনের মুখে। এটি বিলীন হলে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছে শিক্ষার্থীসহ অভিভাবকেরা। এ ছাড়া এর পাশের বাজারও ভাঙনের মুখে রয়েছে।স্থানীয়দের দাবি, সরকার যদি দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নেয় তাহলে ওই এলাকার হাটবাজারসহ সরকারি স্থাপনা বিলীন হয়ে যাবে।বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানি বলে, 'স্কুলের তো সবকিছু নদীর ভাঙনে বিলীন হইছে। এখন যদি শেষ ভবনটিও ভেঙে যায় তাহলে কোথায় গিয়ে লেখাপড়া করবে। দ্রুত নতুন ভবনটি রক্ষাসহ নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।'এক শিক্ষার্থীর অভিভাবক মো. খাজা খায়ের বলেন, 'হামার এলাকার স্কুলটি ভাঙ্গি গেইলে ছাওয়া পাওয়াক কোনঠেই লেখা পড়া করামো চিন্তায় আছি।' বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বলেন, 'বেশির ভাগ শ্রেণিকক্ষ নদীতে বিলীন হওয়ায় শেষ ভবনটির একটি করে কক্ষে দুটি করে ক্লাস নিতে হয়। এ ছাড়া শিক্ষার্থী বেশি হওয়ায় পার্শ্ববর্তী বাজারের শেডে ক্লাস নিতে হচ্ছে।'এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম মণ্ডল বলেন, 'দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হলে অবশিষ্ট ভবনটি নদীতে বিলীন হয়ে যাবে।'এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, 'বিষয়টি আমি শুনেছি, বিদ্যালয় পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।'
6
বঙ্গোপসাগরে কক্সবাজারের টেকনাফ অংশে হঠাৎ জলদস্যুর উৎপাত বেড়ে গেছে। গত এক সপ্তাহে ছয়-সাতটি জেলে নৌকায় জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য জেলেরা প্রাণ নিয়ে ফিরলেও তাঁদের লাখো টাকার মালপত্র লুট হয়েছে। ডুবিয়ে দেওয়া হয়েছে নৌকা।সর্বশেষ গত বৃহস্পতিবার শামলাপুর উপকূলের গভীর সাগরে স্থানীয় সলিম উল্লাহর ইঞ্জিনচালিত নৌকা জলদস্যুর কবলে পড়ে। দস্যুরা হামলা করে নৌকায় থাকা মাছ, জালসহ অন্যান্য জিনিস লুট করে নিয়ে যায়। এমনকি দস্যুতা শেষে নৌকাটি ডুবিয়ে দেয়। এ সময় নৌকায় থাকা আট জেলে সাগরে ঝাঁপ দেন। এর পর কোনো রকমে ভেসে তীরে ফেরেন তাঁরা।খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফ উপজেলার সাগর উপকূল এলাকায় মাছ ধরার আনুমানিক এক হাজার ছোট-বড় ইঞ্জিনচালিত নৌকা রয়েছে। জেলেরা সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে এসব নৌকার সাহায্যে মাছ শিকার করেন। একটি ছোট নৌকায় ৭ থেকে ৯ জন জেলে থাকেন।গত এক সপ্তাহে এ অঞ্চলে ছয়-সাতটি ইঞ্জিনচালিত নৌকা জলদস্যুর তাণ্ডবের শিকার হয়েছে। এর মধ্যে শামলাপুরের ফরিদ আলম, আবদুল কাইয়ুম, সলিম উল্লাহ ও মাদারবনিয়ার আবদুর রহমানের মালিকানাধীনসহ আরও কয়েকজনের নৌকা জলদস্যুর কবলে পড়েছে। জলদস্যুদের কাছে অসহায় হয়ে নিজেদের মাছ, জাল, জ্বালানি তেল, অন্যান্য উপকরণ ও নৌকা হাতছাড়া করে বিপন্ন জীবন নিয়ে অর্ধশত জেলে কোনো রকমে তীরে ফিরে আসেন।ইঞ্জিনচালিত নৌকার মালিক সলিম উল্লাহ তাঁর জেলেদের বরাত দিয়ে জানান, রাতে মাছ শিকারে যান জেলেরা। গভীর রাতে একটি ফিশিং ট্রলারে এসে দস্যুরা হামলা করে। তারা নৌকার মালপত্র লুট করে নৌকাটি ডুবিয়ে দেয়। এতে জেলেরা প্লাস্টিকের ট্যাংকের মাধ্যমে ভাসতে ভাসতে তীরে ফিরে আসেন।মাঝিমাল্লা ও ঘাট সমিতির নেতারা জানান, এর আগেও জলদস্যুরা ডাকাতি করত। কিন্তু নৌকা ডোবানোর ঘটনা ঘটত না। কিন্তু বর্তমানে ডাকাতির সঙ্গে নৌকা ডুবিয়ে আরও ক্ষতি করছে জলদস্যুরা। যারা ডাকাতি করছে তারা আশপাশের নয় বলে দাবি করছেন নেতারা। নেতারা বলছেন, দূর-দূরান্ত থেকে এসে এসব অপকর্ম করা হচ্ছে। এ জন্য পার পেয়ে যাচ্ছে।শামলাপুর দক্ষিণ ঘাট সমিতির সভাপতি মো. বেলাল উদ্দিন জানান, দিন দিন সাগরে জলদস্যুতা বেড়েই চলছে। দ্রুত এর সমাধান দরকার। দুর্বৃত্তদের চিহ্নিত করতে না পারলে ডাকাতির ঘটনা মারাত্মক আকার ধারণ করবে বলে মন্তব্য তাঁর।বাহারছড়ার সমাজসেবক মো. শহীদ উল্লাহ বলেন, 'উপকূলের অন্যতম আয় হলো মাছ আহরণ। মাছ শিকার করতে না পারলে অনাহারে দিনাতিপাত করতে হবে জেলে ও সংশ্লিষ্টদের। সাগরে জলদস্যুর হানা কমাতে হলে দ্রুত কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়াতে হবে।'এ ব্যাপারে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈমুল হক বলেন, 'সাগরে জলদস্যুর সংবাদ আমরা পাইনি। খোঁজখবর নেওয়া হবে। সেইসঙ্গে আমাদের যে জনবল রয়েছে, তা দিয়েই টহল অব্যাহত রয়েছে।'
6
চট্টগ্রামে বুধবার (১৮ মে) সকালে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এরপর সূর্যের দেখা পায় টাইগাররা। তবে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময় মাঠে নামতে পারেনি মুমিনুল বাহিনী। চতুর্থ দিন বাংলাদেশ সময় সাড়ে ১০টায় মাঠে নামেন মুশফিক-লিটন। ৭৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেন তারা দুজন। ব্যাট হাতে মাঠে নেমে লিটন চওড়া হন লঙ্কান বোলারদের উপর। তিনি চতুর্থ দিন শুরু করেন ৪ হাঁকিয়ে। এক কথায় বলা যায়, বৃষ্টির পর ব্যাট হাতে জ্বলে ওঠল লিটন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩২৮ রান। আর ৬৯ রান পিছিয়ে আছে টাইগাররা। উইকেটে আছেন মুশফিক ৫৫ ও লিটন ৬২ রানে। তাছাড়া কব্জিতে ইনজুরি আক্রান্ত তামিম ইকবালের খেলা নিয়ে এখন জহুর আহমেদ স্টেডিয়ামের শঙ্কার মেঘ কেটে গেছে। তিনি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিওর পরিচর্যায় আছেন। তাছাড়া তামিম খেলবেন এমনটাই জানা গেছে বিসিবির ঘনিষ্ঠ সূত্র থেকে। চট্টগ্রামবাসীর একই প্রত্যাশা আজ টাইগার এই ওপেনার খেলবেন। এর আগে মঙ্গলবার (১৭ মে) দ্বিতীয় সেশনে ৫৮তম ওভারে রমেশ মেন্ডিসের একটি বল মুকাবিলা করতে গিয়ে তামিমের কব্জি ঘুরে যায়। নন-স্ট্রাইক প্রান্তে আসতে গিয়ে পড়ে যাচ্ছিলেন। সে সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা এসে টাইগার ওপেনারকে সহায়তা করেন। সঙ্গে সঙ্গে হাত টেনে দিয়ে তামিমকে সারিয়ে তোলার কাজ করেন। পরে তাকে বিসিবির ফিজিও ফিট করার চেষ্টা চালান। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। যাইহোক চট্টগ্রামের ছেলে এখন খেলবেন এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। তাছাড়া বুধবার চতুর্থ দিন টেস্ট ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ আছে তামিমের। এই ওপেনার ১৩৩ রান নিয়ে রিটার্ড হার্ট হয়েছেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করেই বড় সংগ্রহের ভিত পেয়েছে বাংলাদেশ। এছাড়া তামিমের আগেই প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে পৌঁছে যেতে পারেন মুশফিক। তিনি ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন। বুধবার ১৫ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়বেন। তৃতীয় দিন শেষে মুশফিকের টেস্ট রান ৪ হাজার ৯৮৫। আর তামিমের ৪৯৮১ রান। তাছাড়া চট্টগ্রামের প্রচণ্ড গরমে ১৫০ ওভারের বেশি ফিল্ডিং করার পর ৫ ঘণ্টা ৯০ মিনিট ব্যাটিং করার প্রভাব পড়েছে তামিমের শরীরে। ফলে চা বিরতিতে গিয়ে আর মাঠে ফেরেননি বাংলাদেশের দুর্দান্ত ওপেনার। বুধবার অবশ্য সুযোগ আছে বাকি ১৯ রান করে ৫ হাজার ক্লাবের সদস্য হয়ে যাওয়ার।
12
গান দিয়ে মানুষের মন জয় করা ব্যান্ড চিরকুটের সদস্যরা এগিয়ে এসেছেন অসহায় ও অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে। করোনার সংক্রমণে দেশে সংকটে পড়া মানুষের সাহায্যের জন্য তহবিল সংগ্রহ করতে তাঁরা নিজেদের ব্যবহৃত প্রিয় তিনটি জিনিস নিলামে তোলেন। বুধবার দিবাগত রাতে চিরকুট ব্যান্ডের তিন সদস্যের ব্যবহার করা জিনিসগুলো ১০ লাখ টাকায় নিলামে জিতে নেয় অস্ট্রেলিয়াপ্রবাসী জায়েদি সজীবের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। চিরকুটের তিন সদস্য সুমীর নথ, ইমনের মেন্ডোলিন আর পাভেলের ড্রামস কিট- এই তিনটি প্রিয় জিনিস নিলামে উঠছিল। করোনাভাইরাসে যে অসহায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে সহযোগী হতে তহবিল সংগ্রহে নামতেই এই নিলামের আয়োজন। নিলামে তিনটি জিনিসের ভিত্তিমূল্য ধরা হয় তিন লাখ টাকা। চিরকুট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তাঁরা ভেবেছেন, নিলামের টাকায় প্রতি মাসে ১০ হাজার টাকা করে ২০ পরিবারের ৫ মাসের খাবারের জোগান দেওয়া হবে। জানা গেছে, সুমীর নথটি তিনি ২০১৬ সালে কিনেছিলেন। শখের এই নথ পরে কনসার্ট ও টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হন তিনি। স্কটল্যান্ড থেকে আনা পাভেল আরীনের কাস্টম মেইড ড্রামস কিট। ইমনের প্রিয় মেন্ডোলিন, যা দিয়ে 'আয়নাবাজি' সিনেমার 'না বুঝি দুনিয়া'সহ অসংখ্য জনপ্রিয় গান করেছেন এবং গত ৫ বছরে দেশ-বিদেশের অসংখ্য কনসার্টে বাজিয়েছেন। সুমীর নথ এখন ভক্তদের পাশাপাশি বন্ধু, শুভাকাঙ্ক্ষী আর আত্মীয়স্বজনের কাছেও বেশ পরিচিতি। তাই উপহারের প্রসঙ্গ এলেই নাকি নথ প্রাধান্য পায়। সুমী জানালেন, এখন তাঁর সংগ্রহে অনেক নথ আছে। সুমী তাঁর কেনা নথটি নিলামে তুলছেন। বললেন, 'এটা শুধু একটি নথ নয়, আমার ভীষণ আবেগ ও ভালোবাসার বস্তু। নিলামের বিষয়টি যখন এল, তখন ভাবলাম প্রিয় জিনিসটাই হাতছাড়া করি, যা আমি বেশ যত্নে রেখেছি।' সুমী জানান, চিরকুটের অন্য দুই সদস্য ইমনের ম্যান্ডোলিন ও পাভেলের ড্রামস কিট দুটি দুজনের ভীষণ পছন্দের, যা তাঁরা নিলামে তুলছেন। ১০ লাখ টাকায় তিনটি জিনিস নিলাম হওয়াতে আনন্দিত সুমী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে তিনি বলেন, 'একটি মহৎ উদ্যোগে চিরকুট থাকতে পেরেছে, এটা ভীষণ আনন্দের ও গর্বের। আমাদের ব্যান্ড সদস্যদের খুব প্রিয় জিনিসগুলোর নিলামের অর্থে কিছু পরিবারের মুখে হাসি ফুটবে, এটা ভাবতেই ভালো লাগছে।' চিরকুট ব্যান্ডের ড্রামার ও সাউন্ড প্রোডিউসার পাভেল আরীন বলেন, 'আমরা ব্যান্ড হিসেবে কত বড় কিংবা কত জনপ্রিয়, তা নিয়ে মোটে ভাবছি না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, সুন্দর কথা ও চমৎকার সুর ও নতুন সাউন্ডের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে। সেই আমরা যখন করোনাভাইরাস সংক্রমণের এই সময়টায় কীভাবে মানুষের পাশে থাকা যায় ভাবছিলাম, এমন সময় এই আয়োজন আমাদের সেই ভাবনাকে এগিয়ে নিয়ে গেছে। আমরা আমাদের সদস্যদের প্রিয় কিছু জিনিস হাতছাড়া করার মধ্য দিয়ে দেশের কিছু পরিবারের মুখে কিছুটা দিন হাসি ফোটাতে পারব, এর চেয়ে সুন্দর অনুভূতি আর হতে পারে বলে মনে হয় না। আমাদের প্রতিটা সদস্য ভীষণ আনন্দিত।' করোনার তহবিল সংগ্রহের আয়োজন করছে অকশন ফর অ্যাকশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এরই মধ্যে সংগঠনটি হুমায়ুন ফরীদি, তাহসান ও সাকিব আল হাসানের প্রিয় জিনিস নিলামে তুলেছে। 'অকশন ফর অ্যাকশন' ফেসবুক পেজ থেকে গতকাল রাতের এই নিলাম কার্যক্রমের লাইভ আয়োজনটি ছিল দারুণ।
2
এক দশকেরও বেশি সময় চলচ্চিত্রে অভিনয় করার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত। সেটি হলো- "জায়েদ খান এমন একজন নায়ক, যার কোনো ভক্ত নেই।" তবে জায়েদ খানের দাবি, এটি নিন্দুকের কথা। হয়ত জায়েদের দাবিই সত্যি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর টাউন ক্লাবের সামনে প্রতিবাদ মিছিল করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদকের "ভক্তরা"। সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, সম্প্রতি জায়েদ খানের বিরুদ্ধে হিন্দু পরিবারের জমি ও ক্লিনিক দখলের অভিযোগ ওঠে। প্রতিবাদে এ মানববন্ধন করেন পিরোজপুরের স্থানীয়রা। আরও পড়ুন-জায়েদ: ভক্ত না থাকলে ১০-১২ বছর ক্যারিয়ার টানতে পারতাম? মানববন্ধনে আসা আল মমিন নামে একজন বলেন, জায়েদ খান পিরোজপুরের গর্ব ও অহংকার। তাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হলেও তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। জায়েদ খানের প্রতি অন্যায়-অবিচার হচ্ছে। এ সময় পিরোজপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার বলেন, "জায়েদ খান আমাদের গর্ব। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি ভিত্তিহীন।" মানববন্ধনে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সাগর শিকদার, পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্য দীপংকর মাতা মিন্টু, ব্যবসায়ী নেতা মেজবাহ উদ্দিন সাবু, সংবাদকর্মী জোবায়ের আল মামুনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে, চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে তার নিজ জেলা পিরোজপুরে জমি ও ক্লিনিক ভবন দখলের অভিযোগ করেন গীতা রানী হালদার নামে এক নারী। গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ওই নারী অভিযোগ করেন, পিরোজপুরে "অন্তর জ্বালা" চলচ্চিত্রের শুটিংয়ের সময় তার জমি ও ক্লিনিক ভবন দখল করেন জায়েদ খান।
6
আফগানিস্তানে ইসলামি আমিরাত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে তালেবান। বৃহস্পতিবার তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের এক টুইট বার্তায় এই ঘোষণা দেয়া হয়। টুইট বার্তায় জবিউল্লাহ মুজাহিদ বলেন, ব্রিটিশ শাসন থেকে আফগানিস্তানের স্বাধীনতার ১০২তম বার্ষিকীতে তালেবান ইসলামি আমিরাত প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো পর্যন্ত দেশটিতে সরকার গঠন সংক্রান্ত কোনো ঘোষণা করা হয়নি। এর আগে কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে মুজাহিদ জানিয়েছিলেন, ১৯৯৬-২০০১ সালের তালেবান সরকারের চেয়ে 'ইতিবাচকভাবে ভিন্ন' হবে নতুন সরকার। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, তারা কারো সাথে শত্রুতা চায় না। ইসলামের নীতিমালার আলোকে তারা নারী অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা অব্যাহতর রাখবেন। তিনি বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। কোনো অভ্যন্তরীণ বা বহির্গত শত্রু আমরা চাই না।' মুজাহিদ বলেন, যুদ্ধ শেষ হয়েছে এবং সবাইকে ক্ষমা করে দেয়া হয়েছে। আফগানিস্তানে সরকার গঠনে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে তিনি বলেন, 'আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আলোচনা শিগগিরই শেষ হলে আমরা শক্তিশালী, ইসলামি ও সবার অংশগ্রহণের সরকার গঠন প্রত্যক্ষ করতে পারবো।' ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে। তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে। দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়। এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। ৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে তারা। যারানজ নিয়ন্ত্রণে নেয়ার ১০ দিনের মাথায় রোববার কাবুল দখল করে তালেবান যোদ্ধারা। সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল
3
মুজিববর্ষে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ কন্যারত্নদের জন্য বিশেষ আয়োজন ''ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা'' শীর্ষক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়। সারা দেশের কিশোর শিক্ষার্থীদের ডিজিটাল অপরাধ ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা তৈরির লক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাইবার অপরাধ ও নিরপত্তা ইউনিট এ কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার সকালে ও বিকালে দু'দফায় অনুষ্ঠিত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাইবার অপরাধ ও নিরপত্তা কার্যালয়ের উপ নিয়ন্ত্রক হাসিনা বেগম। জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এএনএম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সাইবার অপরাধ ও নিরপত্তা কার্যালয়ের নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী। কর্মশালায় ডিজিটাল নিরাপত্তা বিষয় প্রশিক্ষণ,ডিজিটাল অপরাধ ও আইনের ব্যাখা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে বিচরণের কৌশল, অপরাধ সংগঠিত হলে তা থেকে পরিত্রাণের উপায়, সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের নম্বর এবং অভিযোগ করার সুনির্দিষ্ট পদ্ধতি সর্ম্পকে জানানো হয়। ওয়েবিনারের মাধ্যমে পঞ্চগড় সরকারি বালিকা, দেবীগঞ্জ সরকারি বালিকা, আটোয়ারীর রাধাঁনগড় বালিকা এবং বোদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রায় এক হাজার কিশোরী ও অভিভাবকরা সংযুক্ত ছিলেন। কিশোরী শিক্ষার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন অতিথিরা। উল্লেখ্য, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের উদ্যোগে এলজিএসপি প্রকল্পের আওতায় জেলার এক হাজার সাতশ জন কিশোরীকে বিনামূল্যে সাইকেল প্রদান করে এদের কন্যারত্ন নাম দিয়ে জেলা প্রশাসকের অ্যাম্বেসেডর নিয়োগ করা হয়। এসব কন্যারত্নদের দায়িত্ব দেওয়া হয় প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে সচেতন করতে। এজন্য অনলাইনে এদের সাথে নিয়মিত কর্মশালা আয়োজন করছেন জেলা প্রশাসন। এসব কর্মশালায় মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, উর্ধতন নারী কর্মকর্তা, চিকিৎসকরা সংযুক্ত হয়ে বক্তব্য ও কিশোরীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশসকের আয়োজিত এ কর্মসূচী।
6
করোনা পরিস্থিতি দ্বিতীয় দফায় পুনরায় বেড়ে যওয়ার কারণে ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩৭১ টি ইউনিয়ন পরিষদ, ১১ টি পৌরসভা এবং লক্ষীপুর-২ আসনসহ সব নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। বৃহষ্পতিবার (১ এপ্রিল) বিকেলে কমিশন বৈঠকের পরে সিইসি কেএম নুরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দ্বিতীয় দফায় আবারো করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে যে ৩৭১ টি ইউনিয়ন পরিষদ ও ১১ টি পৌরসভার ভোট গ্রহনের কথা ছিল তা অনির্দ্দিষ্ট কালের জন্য স্থগিত করা হলো। করোনা পরিস্থিতি ভালে হলো এসকল নির্বাচন করা হবে। সেইসঙ্গে পাপুলের আসন লক্ষীপুর-২ আসনের পূনঃনির্বাচনও স্থগিত ঘোষণা করেছে ইসি।
6
রাজধানীর বনানীর ২৭ নম্বর রোডে দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামি আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেছেন। বাকি চারজন হলেন- সাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। রবিবার (২৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহারের আদালতে আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থন শুনানি করে।এসময় তারা আদালতে লিখিত বক্তব্য দেবেন বলেও জানান। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামি ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী শিক্ষার্থী ও তার বান্ধবী এবং এক বন্ধুকে আটকে রাখে। অস্ত্র দেখিয়ে ভয় প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে দুই শিক্ষার্থীকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় আসামিরা। এরপর মামলার বাদী শিক্ষার্থীকে সাফাত আহমেদ ও তার বান্ধবীকে নাঈম আশরাফ একাধিকবার ধর্ষণ করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সাদমান সাকিফকে দুই বছর ধরে চেনেন মামলার বাদী। তার মাধ্যমেই ঘটনার ১০-১৫ দিন আগে সাফাতের সঙ্গে দুই শিক্ষার্থীর পরিচয় হয়। ওই দুই শিক্ষার্থী সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে যান। সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী তাদের বনানীর ২৭ নম্বর রোডে রেইনট্রি হোটেলে নিয়ে যান। হোটেলে যাওয়ার আগে বাদী ও তার বান্ধবী জানতেন না সেখানে পার্টি হবে। তাদের বলা হয়েছিল এটা একটা বড় অনুষ্ঠান। অনেক লোকজন থাকবে। অনুষ্ঠান হবে হোটেলের ছাদে। সেখানে যাওয়ার পর তারা কাউকে দেখেননি। সেখানে আরও দুই তরুণী ছিলেন। বাদী ও তার বান্ধবী সাফাত ও নাঈমকে ওই দুই তরুণীকে ছাদ থেকে নিচে নিয়ে যেতে দেখেন। এ সময় বাদীর বন্ধু ও আরেক বান্ধবী ছাদে আসেন। পরিবেশ ভালো না লাগায় তারা চলে যেতে চান। এ সময় অভিযুক্তরা তাদের গাড়ির চাবি শাহরিয়ারের কাছ থেকে নিয়ে নেয় এবং তাকে মারধর করেন। ধর্ষণের সময় গাড়িচালককে ভিডিও করতে বলেন সাফাত। বাদীকে নাঈম আশরাফ মারধর করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৭ সালের ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৯ জুন একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। এর পরের মাসে ১৩ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। অভিযোগপত্রে আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে। মামলার অন্য তিন আসামি সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনের বিরুদ্ধে ওই একই আইনের ৩০ ধারায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, এ মামলায় মোট ৪৭ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন বিদ্বেষী বক্তব্যকে উড়িয়ে দিয়ে ঐক্যের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারী করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করারও আহ্বানও জানয়েছে সংস্থাটি। করোনা নিয়ে সব ধরনের রাজনীতিকে কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অডানোম গেব্রিয়াসিস। যদিওবা তিনি সরাসরি ট্রাম্পের নাম উচ্চারণ করেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, 'আমরা সব দেশেরই ঘনিষ্ঠ, আমরা বর্ণান্ধ।' তিনি বলেন, 'অনুগ্রহ করে জাতীয় পর্যায়ে ঐক্য বজায় রাখুন, কোভিড বা রাজনৈতিক পয়েন্ট ব্যবহার করবেন না। দ্বিতীয়ত, বিশ্ব পর্যায়ে সততার সঙ্গে সংহতি বজায় রাখুন। আর যুক্তরাষ্ট্র ও চীনের কাছ থেকে সৎ নেতৃত্ব আশা করছি।' দৃশ্যত ট্রাম্পের মন্তব্যের জবাবে তিনি বলেন, 'সবচেয়ে ক্ষমতাধরদের পথের নেতৃত্ব দেওয়া উচিত এবং দয়া করে কোভিড রাজনীতিকে কোয়ারেন্টিনে রাখুন।' এর আগে ডব্লিউএইচও প্রধানের এক উপদেষ্টা জানান, তারা চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। কারণ, এর প্রাথমিক পর্যায় বুঝতে তা খুবই প্রয়োজনীয়। করোনা মোকাবিলা নিয়ে ডব্লিউএইচও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করার পরই সংস্থাটির ওপর চড়াও হন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হলেও চীন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। গত মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে 'চীনকেন্দ্রিক' আখ্যা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিকে দেওয়া মার্কিন তহবিল বন্ধের হুমকি দেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে হাজার হাজার মানুষের প্রাণহানির জন্যও ডব্লিউএইচও-কে দায়ী করেন ট্রাম্প।
3
বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে হুমায়ূন আহমেদ স্মরণ উৎসব ও আলোকচিত্রী নাসির আলী মামুনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর সাহিত্য পরিষদ ও ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে।সন্ধ্যায় ও উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সাহিত্য সম্পাদক আলিম আল-রাজি আজাদ, সদস্য লিয়াকৎ হোসেন হিমু, হিমু পরিবহন ফরিদপুরের দলনেতা তুলি মুখার্জি প্রমুখ।এর আগে সকাল সাড়ে ১০টায় ক্যামেরার কবি হিসেবে খ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা হুমায়ূন আহমেদের শতাধিক ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। প্রদর্শনীটি বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ দর্শন করেন। ছবিতে দর্শনার্থীদের চোখে ভাস্বর হয়ে ওঠেন তাদের প্রিয় সাহিত্যিক, নাট্যকার, গল্পকার হুমায়ূন আহমেদ।
6
প্রতারণা করে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় এবার ই-অরেঞ্জের সাবেক চিফ অপারেটিং অফিসার নাজমুল আলম রাসেলের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত এ আদেশ দেন। এর আগে এদিন আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেফতার দেখানোসহ মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। এরপর শুনানি শেষে বিচারক গ্রেফতার আবেদন মঞ্জুরসহ আসামিকে চারদিনের রিমান্ডে নিতে আদেন দেন। এর আগে গত ২৩ আগস্ট প্রতিষ্ঠানটির মালিক দম্পত্তি সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আমান উল্ল্যাহর জামিন বাতিল করে পাঁচ দিন করে রিমান্ডে নিতে আদেশ দেন আদালত। এদিন ই-অরেঞ্জ থেকে প্রতারণার শিকার শতাধিক গ্রাহক পাওয়া টাকার দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে প্ল্যাকার্ড-ব্যানার হাতে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।সকাল থেকে শুনানি শেষ না হওয়া পর্যন্ত তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে গ্রাহকরা বলেন, আমরা টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছি। এখন আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই। এসময় তারা ই-অরেঞ্জ কর্তৃপক্ষদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি ঠিক রেখে তাদেরকে শান্ত থাকতে বলেন। এছাড়া এ মামলার অভিযোগে গত ১৮ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত প্রতিষ্ঠানটির মালিক দম্পত্তিসহ বাকি তিন আসামি আমানউল্ল্যাহ, বিথী আক্তার ও কাউসার আহমেদকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। তার আগের দিন আসামিদের জামিন চাওয়া হলে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত আবেদনটি নাকচ করে দেন। পরে আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন। মামলার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অর্ডার করেও পণ্য না পাওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে মো. তাহেরুল ইসলাম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে গত ১৬ আগস্ট গুলশান থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। তবে তার সঙ্গে এজাহারে প্রতারণার শিকার আরও ৩৭ জনের স্বাক্ষর রয়েছে। এজাহারে অভিযোগ করে বলা হয়, বাদী গত ২১ এপ্রিল পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে অগ্রিম টাকা দেন। তবে ই-অরেঞ্জ নির্ধারিত তারিখে পণ্য সরবরাহ করেনি। টাকাও ফেরত দেয়নি। নিজেদের ফেসবুক পেজে বার বার নোটিশ দিয়ে সময় চাইলেও পণ্য কিংবা টাকা দেয়নি। অন্যদিকে প্রতিষ্ঠানটি যে বিভিন্ন আউটলেটের গিফট ভাউচার বিক্রি করেছিল সেগুলোর টাকা আটকে রাখায় আউটলেটগুলো ভাউচারের বিপরীতে পণ্য দিচ্ছে না বলেও অভিযোগ করা হয়। এজাহারে আরো বলা হয়, এই করোনাকালে আমাদের কষ্টার্জিত অর্থ পাচ্ছি না। বরং প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তন নিয়ে নতুন নতুন তথ্য পাচ্ছি। আজ পর্যন্ত তারা পণ্য ডেলিভারি না দিয়ে ১ লাখ ভুক্তভোগীর প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে।
6
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে 'সেনা অভিযান' পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দেশটির অন্যান্য স্থান থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। দোনেৎস্ক অঞ্চলে থাকা বিবিসি'র পূর্ব ইউক্রেন প্রতিনিধি সারাহ রেইনসফোর্ডের বরাত দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, ওই অঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে এক টুইটে তিনি লিখেছেন, ক্রামাটোরস্কে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভে থাকা বিবিসি'র প্রতিনিধি পল অ্যাডামস জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্স বলছে, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলগোরোদ প্রদেশে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। তবে কী ধরনের বিস্ফোরণ সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
3
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ আওয়ামী লীগের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার মর্যাদা রক্ষা করা হবে। জনগণের এ আস্থা ও বিশ্বাসের প্রতি মর্যাদা দেখিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত ধৈর্য ও সংযমের সঙ্গে চলতে হবে। আজ রোববার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে বলেই মানুষ ব্যাপকহারে নৌকায় ভোট দিয়েছে। যার ফলশ্রুতিতে চতুর্থবারের মতো এবং টানা তৃতীয়বারের মতো সরকার গঠন সম্ভব হয়েছে। জনগণের দেওয়া ভোটের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। এগুলো শেষ করতে হবে । পাশাপাশি নতুন নতুন উন্নয়ন কাজ শুরু করতে হবে। শেখ হাসিনা বলেন, জাতির পিতার আদর্শ নিয়ে এবং তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। কারণ তার কাজের প্রেরণাযই হচ্ছেন তার বাবা বঙ্গবন্ধু এবং মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের নেতিবাচক মন্তব্যের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পচাত্তরের পর জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে উচ্চ আদালত অবৈধ ঘোষণা করে। আর তার প্রতিষ্ঠিত দল বিএনপি সে কারণেই অবৈধ হয়ে যায়। আর সে কারণে জাতিসংঘ ও কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাকে স্বীকৃতি দেয়নি। শেখ হাসিনা প্রশ্ন তোলেন, জিয়াউর রহমানই ভোট কারচুপির রাজনীতি শুরু করে এবং মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়। আদালতের দেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, একজন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে, আরেকজন ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, মানি লন্ডারিং মামলা, হত্যা খুন ও দুর্নীতিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি। নির্বাচনে বিএনপির পরাজয় প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনোনয়ন নিলামে দেয়। তারা আবার জয়ের আশা করে কী করে? তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে জরিপ করে বিএনপি নেতারা বুঝতে পারেন যে নির্বাচনে তারা জিতবেন না। আর সেজন্যই তারা নির্বাচনের নামে নাটক করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আওয়ামী লীগ সভাপতি বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী, পচাত্তরের খুনি এবং জেল হত্যাকারীদের বিচার করা হয়েছে। পাশাপাশি দুর্নীতিবাজদেরও সাজা দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ কলুষমুক্ত হয়েছে। 'বাংলাদেশের উন্নতি ও এগিয়ে যাওয়া বিএনপি-জামায়াত জোটের ভালো লাগে না, বাংলাদেশের মানুষ ভালো থাকলে তারা সহ্য করতে পারে না,' যোগ করেন তিনি। দৃঢ়তার সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বাংলাদেশকে আরও উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। যাতে দেশের একজন লোকও কোনো রকমের দুঃখ কষ্টে না থাকে। কারণ দেশের সাধারণ মানুষের জীবনকে উন্নত ও সমৃদ্ধ করাই আওয়ামী লীগের রাজনীতি। টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া আসন থেকে পুনরায় নির্বাচিত করায় সেখানকার জনগণের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ পৌঁছে দিতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা।
6
দাকোপের তিলডাঙা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। এতে ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জোয়ারের পানির চাপে ওয়াপদা বেড়িবাঁধ ঢাকি নদীগর্ভে বিলীন হতে চলেছে। নদীতে ওয়াপদা রাস্তার প্রায় তিন ভাগের দুই ভাগ বিলীন হয়ে গেছে।স্থানীয়ভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। দ্রুত ভাঙনকবলিত স্থান মেরামত না করলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা পানিতে প্লাবিত হয়ে ফসলসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এর আগেও দাকোপের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়।গত রোববার সরেজমিন তিলডাঙা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাঙনকবলিত স্থানে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারে এর অবস্থান।বটবুনিয়া বাজার থেকে কামনিবাসিয়া যাওয়ার রাস্তাটি ঢাকি নদীগর্ভে বিলীন হতে চলেছে। ওয়াপদা রাস্তার প্রায় ৪০০ ফুট নদীভাঙনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার প্রায় তিন ভাগের দুই ভাগ নদীগর্ভে চলে গেছে।স্থানীয়ভাবে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হয়। কিন্তু জোয়ারের পানি বাড়ার কারণে তা বিফলে গেছে। ফলে নদীভাঙন আরও মারাত্মক আকার ধারণ করেছে।এলাকার স্থানীয় বাসিন্দারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। কথা হয় স্থানীয় বাসিন্দা জিন্নাত গাজীর সঙ্গে। তিনি বলেন, ওয়াপদা রাস্তার অবস্থা খুবই খারাপ। তিন ভাগের দুই ভাগ ভেঙে গেছে নদীতে। যদি নদীতে বড় ধরনের জোয়ার হয়, তাহলে যেকোনো সময় ওয়াপদা ভেঙে এলাকা পানিতে প্লাবিত হবে।সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে। বিষয়টি তাঁরা পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তিনি দ্রুত ভাঙনকবলিত এলাকা মেরামতসহ নদীশাসনের মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ রায় বলেন, ভাঙনকবলিত স্থানটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মূলত এখানে দরকার নদীশাসনের। আগে নদীশাসন করতে হবে। পরে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। তাহলে এলাকায় নদীভাঙন কমে যাবে বলে তিনি মনে করেন।তিলডাঙা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। স্থানীয়ভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করে ভাঙন প্রাথমিকভাবে ঠেকানো হয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তারা স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা করবে বলে জানিয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, 'আমরা দ্রুত ভাঙন রোধ করার জন্য কাজ করে যাচ্ছি। পাইলিং করে জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে ঠেকানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।'দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন, 'দাকোপে নদীভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিন কোনো না কোনো স্থান থেকে নদীতে ওয়াপদা রাস্তা ভেঙে যাওয়ার খবর আসছে। তিলডাঙা এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। নদীভাঙন এলাকা পরিদর্শন করেছি। ভাঙনের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে লোকালয়ে পানি প্রবেশ ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে শ্রমিক লাগিয়ে কাজ করানো হয়। স্থায়ীভাবে টেকসই বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।'
6
থরে থরে সাজানো আছে পুতুল। পুতুলের চোখ দেখেই অনেকে ভয় পেয়ে যেতে পারেন। পুতুলগুলো এমনভাবে তাকিয়ে আছে যেন তারা এইমাত্র মৃত্যুবরণ করেছে। ভেনিজুয়েলার রাজধানী কারাকাস শহরের অ্যাভেনিডা ইস্টে এলাকার 'এল মুয়ের্তো' নামক স্থানে একটি বারান্দায় এমন ভীতিকর উপায়ে পুতুলগুলো সাজিয়ে রাখা হয়েছে। খবর অডিটিসেন্ট্রালের। দোতলা ভবন। ভূঁতুড়ে পরিবেশ। অনেকগুলো পুতুলের মধ্যে একবার গেলে ফিরে আসা সম্ভব নয়। তবে পর্যটকরা বলেন, পথ মনে রাখা ছাড়া এখানে পথ খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। ভবনটি ইটানিস গোঞ্জালেজ নামে এক চিত্রশিল্পী নির্মাণ করেছেন। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। পুতুলে ভরা বারান্দায় তিনি নিয়মিত ছবি আঁকতেন।
5
জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল দীর্ঘ বিরতির নতুন গান প্রকাশ করছেন। তিতাস কাজি ফিচারিং গানটির শিরোনাম হচ্ছে 'মেঘ বিবাগী হলে' । গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)এর ব্যানারে। সাদাফ হাসনাইন মানজুরের কাব্য কথায় গানটির কম্পোজিশন করেছেন তিতাস কাজি আর সঙ্গীতায়োজনে ছিলেন মীর মাসুম। ফ্লোরিডা, লন্ডন ও ঢাকার মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও পরিচালনা করেছেন জি এম সি সোহান। পুরো ভিডিও জুড়েই আছেন এস আই টুটুল। নিজের নতুন গান প্রসঙ্গে এস আই টুটুল জানালেন -'দীর্ঘ বিরতির পর গাইলাম। 'মেঘ বিবাগী হলে' গীতিকবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। গানটির সুর ভীষণ মিষ্টি। গানটি গাইতে খুব ভাল লেগেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশের পর শ্রোতা দর্শকেরও অবশ্যই ভালো লাগবে।' ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২২ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে 'মেঘ বিবাগী হলে' গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে, ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক , বাংলালিংক ভাইব এবং রবি স্প্ল্যাশে এস আই টুটুল । জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী । গুনী এই সঙ্গীত পরিচালক যুক্ত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির সঙ্গে। এলআরবি ছাড়ার পর অনেক দিন একক ক্যারিয়ার নিয়ে পথ চলেছেন সংগীতশিল্পী এস আই টুটুল। এরপর নিজেই গড়ে তোলেন ব্যান্ড 'ফেস টু ফেস'। এই ব্যান্ড থেকে 'ধ্রুবতারা' নামে একটি অ্যালবামও প্রকাশিত হয়। একসময় ব্যান্ডের নাম 'ফেস টু ফেস' বদলে হয়ে যায় 'ধ্রুবতারা'। এই ব্যান্ড নিয়ে এস আই টুটুল ২০০৮ সালে প্রকাশ করেন 'দুঃখপোকা' অ্যালবাম। এরপর লম্বা বিরতি। দেশ বিদেশে স্টেজ শো, চলচ্চিত্র আর অডিওতে গানের সংগীত পরিচালনা করেছেন।
2
যুক্তরাজ্যের এসেক্সে কন্টেইনার লরি থেকে ৩৯ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই চারজনের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লরির চালককে। তবে এখনও কোনও রহস্য উন্মোচিত হয়নি এই ঘটনার। বিবিসি বলছে, শুক্রবার স্ট্যাটস্টেড বিমানবন্দর থেকে একজনকে আটক করা হয়, হত্যা এবং ষড়যন্ত্রের ব্যাপারে তাকে সন্দেহ করা হচ্ছে, দুইজনকে আটক করা হয় ওরিংটন থেকে আর মৃতদেহ উদ্ধারের সময় থেকেই আটক আছেন লরিটির চালক। আটক ব্যক্তিদের মধ্যে এক দম্পতি রয়েছে; যাদের উভয়ের বয়স ৩৮ বছর। আটক আরেকজনের বয়স ৪৮ বছর। লরি চালকের বয়স ২৫ বছর। তাকেই দীর্ঘ সময় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লরিটি বেলজিয়ামের জিব্রুগা বন্দর থেকে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে টেমস নদীর পারফ্লিট নদীবন্দরে আসে। রাত ১টা পাঁচ মিনিটের একটু পরে লরিটি পারফ্লিটের বন্দর ত্যাগ করে। এরপর রাত ১টা ৩০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্স কর্মীরা কাছাকাছি গ্রেইস শহরের ওয়াটারগ্লেইড শিল্প পার্ক এলাকায় লরির ভেতরে মরদেহগুলো পান। এসেক্স পুলিশের উপপ্রধান কনস্টেবল পিপা মিলস জানিয়েছেন, লরিটিকে পরে টিলবুরি ডকসের একটি সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়। নিহতের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর। তারা প্রত্যেকেই চীনের নাগরিক। শীতাতপ নিয়ন্ত্রিত লরিটি থেকে উদ্ধার ৩৯ মৃতদেহের মধ্যে আটজন নারী এবং ৩১ জন পুরুষ।
3
ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে সমালোচনা থামছে না। জোহানেসবার্গে ভারতের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডার বলে তার আউট হওয়াটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে ক্রিকেটমহলে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার থেকে শুরু করে গৌতম গম্ভীর সকলেই পন্থের ভুল শট নির্বাচনকে দুষছেন। এই তালিকায় এবার যুক্ত হলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট। সালমান বাট আরও বলেন, পন্থের কিন্তু যোগ্যতা রয়েছে এবং সে প্রতিভাবানও বটে। কিন্তু ও যখন শুরু করে তখন ওকে যতটা আত্মবিশ্বাসী দেখায়, পরক্ষণেই সেটা আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকা শটের মতো দেখায়। যার জন্যই সে সাম্প্রতিক কালে রানও পাচ্ছে না সেভাবে। কিন্তু রান তোলার অন্য উপায়ও বের করছে না। ঋষভ পন্থ আক্রমণাত্মক ব্যাটিং করে থাকেন। তবে তাকে শট নির্বাচনের ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া উচিত। এমনটাই শোনা যাচ্ছে ভারত ও ভারতের বাইরের সাবেক ক্রিকেটারদের মুখে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
12
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও কুষ্টিয়ার একজন করে রোগী মারা গেছেন। নমুনা পরীক্ষার আগেই করোনার উপসর্গ নিয়ে তাঁরা মারা যান। মৃত দুজনই ছিলেন পুরুষ।রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৮ জন। ছাড়পত্র পেয়েছেন ৮ জন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৬৫ জন। তাঁদের মধ্যে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৫ জন, পাবনার ৯ জন, কুষ্টিয়ার ২ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন।জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, গতকাল জেলার ২০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এতে সংক্রমণের হার শূন্য দশমিক ৫ শতাংশ।
6
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৮-১৯ এর কার্যনিবার্হী পরিষদের নতুন নেতৃত্ব পেলেন দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল ফয়সাল ও সাধারণ সম্পাদক দৈনিক বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জোবায়ের চৌধুরী। সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফলে জানা যায়,কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে মিরাজুল ইসলাম (বাংলাদেশ বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ রাকীব (জাগো নিউজ), অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক পদে মুনাওয়ার রিয়াজ মুন্না (প্রতিদিনের সংবাদ) প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নাজমুস সাদাত (দৈনিক সমাচার) এবং কার্যনির্বাহী সদস্য পদে রায়হান উদ্দীন (সুপ্রভাত বাংলাদেশ)। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
1
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিসে মেয়েদের দ্বৈত বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌয়ের সমন্বয়ে আনসারের জুটি ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ সেনাবাহিনীর রাহিমা আক্তার ও নওরিন সুলতানা মাহির জুটিকে। বাংলাদেশ আনসার মেয়েদের ইভেন্টে দুটি পদক নিশ্চিত করেছে। দলগত ইভেন্টের পর মেয়েদের দ্বৈত ইভেন্টে স্বর্ণ পেল এই সার্ভিসেস দলটি। মেয়েদের দ্বৈত বিভাগে রৌপ্য জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী, ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ পুলিশ ও আনসার।
12
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ। কক্সবাজারে চলমান রোহিঙ্গা ক্যাম্পে জনবল নেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে ২৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংখ্যা: ১২টিকর্মস্থল: মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া, টেকনাফ, কক্সবাজার জেলা সদর বেতন ৪৮ হাজার ২০০ টাকা। এ ছাড়া চিকিৎসা সুবিধা, মুঠোফোন ও ইন্টারনেট ভাতা এবং জীবন বীমার সুবিধাও পাবেন এ পদে চাকরি পেলে। * সামাজিক বিজ্ঞান বা পদসংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে* শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন* সমাজসেবা, উন্নয়নের অভিজ্ঞতা ও অ্যাডভোকেসি প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন* যোগাযোগ দক্ষতা থাকতে হবে* কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন। আগ্রহী প্রার্থীরা ২৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
1
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে নেতাকর্মীদের গণজমায়েত শুরু হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে। এদিকে বিজয় সমাবেশকে কেন্দ্রে করে উদ্যান, শাহবাগ ও রমনা এলাকাসহ রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। থানা পুলিশ, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। দুপুর আড়াইটাই আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩টার দিকে সমাবেশস্থলে আসতে পারেন। এ সময় গানে গানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। গান পরিবেশন করবেন মানিকগঞ্জ-৩ আসনে এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সমাবেশে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী দিনের দিকনির্দেশনা দেবেন। সমাবেশ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর কয়েকটি সড়কে যানচলাচল বন্ধ করে দেয় পুলিশ। আবার বেশ কয়েকটি সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করে ডাইভারশন দেয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ।
9
ঘর্মাক্ত মুখ-চোখ-কপাল। তাতে এক ফোটা চোখের পানি পড়লে কি সহজে টের পাওয়া যায়। তবে চোখ দেখা বোঝা গেছে। কেঁদে ফেলেছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগের রাজা তিনি। গোল, ম্যাচ সংখ্যা (দ্বিতীয়) কিংবা শিরোপা রোনালদোই যে সবার সেরা। কিন্তু 'নতুন' যাত্রা ভুলে যাওয়ার মতো হলো পর্তুগিজ তারকার। জুভেন্টাস তারকাকে মাঠ ছাড়তে হলো লাল কার্ড দেখে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন সিআরসেভেন। ক্লাবের হয়ে লিগের শেষ ম্যাচে করেছেন জোড়া গোল। চ্যাম্পিয়নস লিগে তাই রোনালদোর দিকে চোখ ছিল সবার। এমন কি টিভি পর্দায় রিয়াল মাদ্রিদের চেয়ে চোখ বেশি থাকার কথা রোনালদোর দিকে। রিয়াল মাদ্রিদ খেলছে বার্নাব্যুতে। রোনালদোও ফিরেছেন স্পেনে। খেলেছেন ভ্যালেন্সিয়ার মাঠ মাস্তিল্লায়। রিয়ালকে দেখিয়ে দেওয়ার সুযোগ ছিল রোনালদোর সামনে। এছাড়া আগের দিন এক যুগ ধরে সেরার লড়াই চলে আসা বার্সার মেসি পেয়েছেন হ্যাটট্রিক। রোনালদোও হয়তো কিছু করে দেখাবেন এমন আশা ছিল অনেকের। প্রতিপক্ষও খুব অচেনা নয়। লা লিগার ম্যাচে প্রায়ই মুখোমুখি হওয়া ভ্যালেন্সিয়া। কিন্তু রোনালদো দেখলেন লাল কার্ড। ম্যাচের তখন ২৯ মিনিট। প্রতিপক্ষের বক্সের মধ্যে রোনালদো। পায়ে বল নেই। লেফট উইঙ্গ থেকে ক্রসের প্রত্যাশায় গতি নিয়ে ঢুকছেন রোনালদো। ভ্যালেন্সিয়ার ফুটবলার মুরিলো ধাক্কা খেলেন রোনালদোর সঙ্গে। তার শরীরের ধাক্কায় পড়ে গিয়ে ফাউলের আবেদন করলেন তিনি। রোনালদোর সে আবেদন ভালো লাগেনি। তিনি মুরিলোর মাথার চুল ধরে হালকা খামচি দিলেন। হয়তো দিয়ে ফেললেন। এরপর শুরু হলো দুই দলের খেলোয়াড়দের বাকযুদ্ধ। রোনালদো সেখান থেকে বেশ দূরে গিয়ে দাঁড়িয়ে রইলেন। ভুল একটা করেছেন হয়তো বুঝতে পারছিলেন। হলুদ কার্ডের জন্য মানসিক প্রস্তুতি হয়তো ছিল তার। কিন্তু ম্যাচ রেফারি মাঠের বাইরে থাকা রেফারির সঙ্গে আলাপ করলেন। এরপর রোনাদোকে লাল কার্ড দেখালেন। রোনালদো প্রথমে অবাক হলেন। মুখ চেপে ধরলেন। এরপর কেঁদে দিলেন। হতাশা এবং স্বান্তনা মেশানো হাঁসি হাসতে হাসতে শেষ পর্যন্ত মাঠ ছাড়লেন।
12
দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীর সভায় আবেগে আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যর এক পযায়ে অঝোরে কাঁদতে থাকেন তিনি। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভায় এই ঘটনা ঘটে। মওদুদ আহমেদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, তার সঙ্গে আমার এক সঙ্গে ছাত্র রাজনীতি করার সৌভাগ্য হয়েছিল। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের এবং রাজনীতিতে এসে সম্পর্ক আরো নিবিড় হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, মওদুদ আহমেদ আপদমস্তক একজন গণতন্ত্রমনা মানুষ ছিলেন। অনেকেই বলবেন, তিনি তো এরশাদের মন্ত্রিসভায় গিয়েছিলেন, কিন্তু সেটাও তিনি গিয়ে ছিলেন গণতন্ত্রের স্বার্থেই। আজকে যারা সরকারের তারা একজন ব্যক্তি ছাড়া আর কাউকে সম্মান দিতে জানে না। দেশের স্বাধীনতার বিষয়ে মওদুদ আহমেদের অনেক অবদান রয়েছে তা আমরা জানি। ছাত্রজীবন থেকেই তিনি মানুষের কল্যাণে দাবি আদায়ে আন্দোলন করেছেন। ভাষা আন্দোলনের সময় অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় তিনি জেলে গিয়েছেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি অবদান রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন। মির্জা ফখরুল বলেন, 'আমি শুধু বিএনপির কথা বলছি না এই বাংলাদেশ সত্যিকার অর্থে একজন গুণী জ্ঞানী প্রকৃত অর্থে একজন রাজনৈতিক ব্যক্তিকে হারালাম। অবশ্য আজকে জ্ঞানের খুব একটা গুরুত্ব দেয়া হয় না। জ্ঞানী কাউকে খুব বেশী গুরুত্ব দেয়া হয় না রাজনীতিতে। বর্তমান রাজনীতি হচ্ছে- একটা নষ্ট রাজনীতি। এখানে কোন জ্ঞানী লোকদের সুযোগ দেয়া হয় না। তাদের নামও উচ্চারণ করা হয় না। যেমন- আজ পল্লীকবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী আমরাও কিন্তু তাকে স্মরণ করছি না। অথচ তিনি এদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় কবি ছিলেন। এখনো তার কবিতা সবচেয়ে জনপ্রিয়। বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এর সঞ্চালনায় এবং আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামীমুর রহমান শামীম, মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ, নিপুণ রায় চৌধুরী, কৃষকদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তৃতা করেন।
6
সরকারি বেশ কয়েকটি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এসব অভিযোগ সম্পর্কে তাঁরা জানেন না। অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি চিলমারী ইউনিয়নে ২টি টয়লেট নির্মাণ বাবদ ২ লাখ ৮৮ হাজার ৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার ও বিধি লঙ্ঘন করে তাঁর বাড়িসংলগ্ন নিজের জমিতে একটি টয়লেট নির্মাণ করেন, যা সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না। একই প্রকল্পের আওতায় তহহাটে আরও একটি টয়লেট ও প্রস্রাবখানা নির্মাণ করার কথা থাকলেও তা নির্মাণ না করেই টাকা উত্তোলন করে নিয়েছেন চেয়ারম্যান আব্দুল মান্নান। একইভাবে ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ১ম পর্যায়ের অনুকূলে চলতি বছরের ১৩ জানুয়ারি ৩ লাখ ১১ হাজার ৫৫৪ টাকা বরাদ্দ দেওয়া হয়।অভিযোগ উঠেছে, মনগড়া পিআইসি কমিটি গঠন করে চেয়ারম্যান আব্দুল মান্নান ইউনিয়ন পরিষদের কথা বলে নিজ বাড়ির পাশের নিজ জমিতে টিনশেড ঘর নির্মাণ করেন। যা সম্পূর্ণ বিধিবহির্ভূত। এ ছাড়া ঘর নির্মাণের ক্ষেত্রেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পাশে গোডাউন ঘর নির্মাণের জন্য গত ৩ জানুয়ারি ১ লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান ওই টাকায় তার ব্যক্তিগত জমিতে গোডাউন ঘর নির্মাণ করে ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে চিলমারী ইউনিয়নের অনুকূলে বরাদ্দপ্রাপ্ত ৪০ দিনের কর্মসূচিতে ১২৮ জন শ্রমিকের নিয়োগ নিবন্ধনে অনিয়ম করে অর্থ উত্তোলনের অভিযোগও রয়েছে চেয়ারম্যান মান্নানের বিরুদ্ধে। স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয় লাভ করলেও স্থানীয়ভাবে অনেক প্রভাবশালী হওয়ায় এসব বিষয়ে ভয়ে কেউ প্রতিবাদ করছেন না। আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবকিছু দেখেও না দেখার ভান করছেন।এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। কোনো প্রকল্পের কাজে অনিয়ম করা হয়নি। তাঁকে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো বলা হচ্ছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নাই।চেয়ারম্যানের অনিয়মের বিষয়ে জানতে চাইলে দৌলতপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, 'সরকারি প্রকল্পের বিষয়ে এ রকম অনিয়ম করার কোনো সুযোগ নেই। এরপরও আমি বিষটি খতিয়ে দেখব। কোনো ধরনের অনিয়ম পেলে অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেব।'
6
জেএসডি সভাপতি আ স ম রব বলেছেন, গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞার যে 'তকমা' সরকার অর্জন করেছে তা জাতির জন্য লজ্জাজনক। এই নিষেধাজ্ঞা অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। ভবিষ্যতে যদি মানবাধিকার লঙ্ঘন থেকে সরকার বিরত না থাকে এবং দ্বাদশ সংসদ নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় তাহলে আরো বহু ক্ষেত্রে নিষেধাজ্ঞার আওতা বৃদ্ধি হতে পারে। 'গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘন: সংকটে রাষ্ট্র' শীর্ষক র্ভাচুয়াল আলোচনায় সভায় সভাপতির ভাষণে আ স ম আবদুর রব উপরোক্ত বক্তব্য প্রদান করেন। গুম, বিচারবর্হিভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘন প্রতিকারে আ স ম রব নিম্নোক্ত ৭ দফা প্রস্তাবনা উত্থাপন করেন। রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং হেফাজতে নির্যাতন ও মৃত্যুর অভিযোগে অভিযুক্তদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা। সংঘটিত গুম-খুনের শিকার ও ভুক্তভোগী পরিবারবর্গের পাশে সহানুভূতির সাথে দাঁড়ানো এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। জাতিসংঘ, দাতা দেশ এবং বেসরকারি সংস্থাসমূহ কর্তৃক বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে উত্থাপিত সকল অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করা। গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের পাঠানো অভিযোগসমূহের জবাব এবং তাদেরকে বাংলাদেশ সফরে আসার জন্য দ্রুত অনুমতি প্রদান করা। সকল রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও প্রশাসনকে অসাংবিধানিক ও বেআইনি কাজে সম্পৃক্তকরণ নিষিদ্ধ করা। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সর্বনিম্ন বিচারব্যবস্থা পর্যন্ত নির্বাহি বিভাগের প্রভাবমুক্ত স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, হেফাজতে নির্যাতন ও মৃত্যু, গুরুতর মানবাধিকার লংঘন এবং জনগণের ভোটাধিকার হরণ, সর্বোপরি গণতন্ত্র হত্যার দায়ে সরকারের অবিলম্বে পদত্যাগ করা। আলোচনা সভায় মোস্তফা মহসিন মন্টু বলেন, ক্ষমতাকে কেউ চিরস্থায়ী করতে পারে না। জাতিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
যশোরের মনিরামপুর বাজারের ফুটপাতে এক দিনের ব্যবধানে দুই বার উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গত রোববার দুপুরে মাছ বাজারের প্রবেশপথের সড়ক দখল করে বসানো দোকান উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে সেখানে পুনরায় ব্যবসায়ীরা দোকান খুলে বসেন। পরদিন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফুটপাত দখল করে ফল বিক্রি করতে দেখা গেছে উচ্ছেদ হওয়া বিক্রেতাদের।বিকেলে এই প্রতিনিধির কাছ থেকে ফুটপাত দখলের খবর পেয়ে সন্ধ্যায় আবারও উচ্ছেদ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী একই স্থানে দু্ই বার এই অভিযান চালন।সরেজমিনে দেখা গেছে, প্রধান সড়ক থেকে মাছবাজারের প্রবেশ পথের মাঝখানে দুটি ভ্যানগাড়ির ওপরে বিভিন্ন রকমের ফল সাজিয়ে রেখে বিক্রি করছেন হাকোবা গ্রামের দুই ভাই আব্দুল কাদের ও সিরাজুল ইসলাম। পাশেই নিচে বসে দুজন ফল বিক্রি করছেন। তাঁদের আশপাশের ফুটপাতে দোকান নিয়ে বসে আছেন আরও কয়েকজন ফল বিক্রেতা।এ সময় কথা বলে জানা যায়, ভ্যানে ফল বিক্রি করা দুই ভাইকে দিনে ৫০ টাকা করে ১০০ টাকা খাজনা দিতে হয়। বাকিদের দিতে হয় ৩০ টাকা করে। ২-৩ জন যুবক নিয়মিত এ টাকা আদায় করেন। যদিও পৌর কর্তৃপক্ষ এ রাস্তা কাউকে ইজারা দেয়নি।জামাল হোসেন নামে এক ফল বিক্রেতা বলেন, 'এখানে বহুদিন ধরে আমরা ফল বেচি। এর ওপরে আমাদের সংসার চলে। তুলে দিলে যাব কোথায়।'জামাল হোসেন বলেন, '৩০ টাকা করে দিনে খাজনা দিতি হয়। যারা টাকা নেয় সকালে তাঁরা এসে আমাদের বসায়ে দিয়ে গেছে।'মনিরামপুর মাছ ও কাঁচা বাজারের একমাত্র প্রবেশপথ ঘিরে এভাবে দোকানা বাসানোয় পথ চলতে দুর্ভোগের শিকার হন পথচারীরা।
6
বাংলাদেশের বিপক্ষে আজ টেস্ট দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ ব্যাটসম্যান শন উইলিয়ামসকে অধিনায়ক করে ২০ সদস্যের টেস্ট দল দিয়েছে স্বাগতিকেরা। ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলরের মতো অভিজ্ঞ ক্রিকেটারও দলে আছেন।জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে আজ হারারেতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। স্থানীয় সময় দুপুর ১টায় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ৩-৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন মুমিনুলরা। বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ের একমাত্র টেস্ট শুরু ৭ জুলাই।জিম্বাবুয়ে টেস্ট দল:শন উইলিয়ামস (অধিনায়ক), রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, টানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, রয় কাইয়া, তাকুয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, লুক জঙ্গুয়ে, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর ও ডোনাল্ড টিরিপানো।
12
লক্ষ্মীপুরের ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) এক যুগের বেশি সময় ধরে নির্বাচন হচ্ছে না। সীমানা জটিলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে নির্বাচনের দাবি জানিয়েছে এলাকাবাসী।দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়া ইউপিগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার ছয় ইউপি চররুহিতা, দালাল বাজার, দক্ষিণ হামছাদী, বাংগাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ। এ ছাড়া কমলনগরের তিন ইউপি সাহেবেরহাট, চরকালকিনি ও পাটওয়ারীহাট। এর মধ্যে সদরের তেওয়ারীগঞ্জে ২০১৬ সালে সবশেষ ভোট হয়। এ ছাড়া অন্য আটটি ইউপিতে সবশেষ ভোট হয় ২০১১ সালে।কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটওয়ারীরহাট ইউনিয়নের বেশির ভাগ অংশ মেঘনায় বিলীন হয়ে যাওয়ায় প্রতিটি ওয়ার্ডের নতুন সীমানা নির্ধারণ করা যাচ্ছে না। এ কারণে ভোট হচ্ছে না। এসব সমস্যার সমাধান কবে হবে, তাও নিশ্চিত নয় এলাকার মানুষের কাছে।এলাকাবাসী জানায়, দীর্ঘ সময়ে ভোট না হওয়ায় এসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা একক আধিপত্য বিস্তার করে চলছে। আবার কোনটিতে জনপ্রতিনিধি মৃত্যুর পর নামমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকলেও ঠিকমতো আসেন না পরিষদে। ফলে এলাকার উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ডে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব ইউনিয়নের কয়েক লাখ মানুষ।এদিকে কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটওয়ারীরহাট সহ তিনটি ইউনিয়নের বেশির ভাগ এলাকায় নদীগর্ভে বিলীন। কিন্তু ওয়ার্ড বিন্যাস করে ভোট দিতে পারলেও অন্য কারণে ভোট হচ্ছে না। যখন সমস্যা নিরসনের পথে থাকে, তখনই গোপনে জটিলতা বাড়িয়ে ভোট বন্ধ রাখা হয়।সদরের লাহারকান্দির বাসিন্দা মাহফুজুর রহমান ও কামাল উদ্দিন জানান, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন তো হচ্ছেই না, এমনকি সন্তানদের জন্ম নিবন্ধন নিতেও ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময় অন্য ইউনিয়নের মতো তারা সরকারি সাহায্য-সহযোগিতা থেকেও বঞ্চিত হন। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এই সমস্যা হচ্ছে বলে জানান তাঁরা।সদরের বাংগাখাঁ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল বলেন, 'সীমানা জটিলতার কারণে নির্বাচন বন্ধ রয়েছে। তবে তাতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে না। সব সময় নাগরিকদের সেবা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছি।'দালাল বাজার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, 'নির্বাচন হলে কোনো সমস্যা নেই। সীমানা জটিলতায় নির্বাচন বন্ধ রয়েছে। এখানে আমার কোনো হাত নেই। ইউনিয়নের মানুষ শান্তিতে রয়েছে। অসুবিধা তো নেই।'জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, সীমানা জটিলতা শেষ হলেই ইউপি নির্বাচন হবে। এসব জটিলতা নিরসন হলে নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ইউনিয়নগুলোর সীমানা বিরোধ জটিলতা কাটিয়ে ও ওয়ার্ড বিন্যাস করে নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে তফসিল ঘোষণা করার চেষ্টা চলছে।
6
গোলশূন্য প্রথমার্ধ কাটানের পর খেলার ৬৬ মিনিটের মাথায় এমিল ফর্সবার্গের গোলে এগিয়ে গেছে সুইডেন। প্রথমে দেখে এটাকে আত্মঘাতি গোল মনে হয়েছিল কারন একজন সুইস খেলোয়াড়ের পায়ে লেগে বল দিক পরিবর্তন হয়ে জালে প্রবেশ করেছে। তবে এই গোলের কৃতিত্ব যাবে এমিল ফর্সবার্গের কাছেই। প্রথম মিনিটে সুইডিশ ডিফেন্ডারের পা ফসকে বল পান জারদান শাকিরি। সুইজারল্যান্ড তারকার শক্তিশালী শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। জুবের বাঁ দিক থেকে ৭ মিনিটে বাঁকানো শট নেন লক্ষ্যে, বল সোজা ধরা পড়ে সুইডেন গোলরক্ষক ওলসেনের হাতে। ৮ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করে সুইডেন। অফসাইডের ফাঁদে ধরা দেননি বার্গ, একটু পেছনে থেকে শট নেন লক্ষ্যে। সামনে কেবল ছিলেন গোলরক্ষক। কিন্তু বল চলে যায় গোলবারের পাশ দিয়ে। পরের মিনিটে সুইস গোলরক্ষক সমারের ভুলে বিপজ্জনক জায়গায় বল পান বার্গ, তাকে ব্লক করেন আকানজি। ২৪ মিনিটে জুবেরের ক্রস থেকে শাকিরির শট লক্ষ্যভ্রষ্ট হয় ক্রসবারের উপর দিয়ে। চার মিনিট পর তোইভনেনের হাফ ভলি দারুণ দক্ষতায় রুখে দেন সমার। ৩৪ মিনিটে আবারও শাকিরি ক্রসবারের উপর দিয়ে বল মারেন। ম্যাচের সবচেয়ে ভালো সুযোগ পায় সুইজারল্যান্ড ৩৮ মিনিটে। কর্নার থেকে জুবেরের কাট ব্যাকে জামাইলি বল পান। বক্সের মধ্যে থেকে লক্ষ্যে শট নিয়েও সফল হননি তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার ৩ মিনিট আগে এগিয়ে যেতে পারতো সুইডেন। লুস্তিগের ক্রস থেকে ব্যাক পোস্টে বল পান একডাল। গোলমুখের কয়েক গজ দূর থেকে তার ভলি বিস্ময়করভাবে গোলবারের উপর দিয়ে চলে যায়। এভাবেই একের পর এক সুযোগ নষ্টের আক্ষেপ নিয়ে প্রথমার্ধ শেষ করেছে দুই দল। সুইডেন একাদশ:রবিন ওলসেন, মিকায়েল লুসতিগ, আন্দ্রিয়াস গ্রাংকভিস্ত, ভিক্তর লিনদেলোফ, লুদভিক আউগুস্তিনসন, ভিক্তর ক্লসন, গুস্তাভ স্ভেনসন, আলবিন একদাল, এমিল ফর্সবার্গ, মার্কাস বার্গ, ওলা তইভনেন সুইজারল্যান্ড একাদশ:ইয়ান জমের, মিখায়েল লাং, মানুয়ের আকাঞ্জি, জোহান জোরু, রিকার্দো রদ্রিগেস, ভালন বেহরামি, গ্রানিত জাকা, জেরদান সাচিরি, ব্লেরিম জেমাইলি, স্টিভেন সুবার, ইয়োসিপ দার্মিচ
12
ফরিদপুরের বিএসএমএমসির করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় অক্সিজেনের অভাবে চারজন রোগীর মৃত্যু হয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যে এসব রোগী অক্সিজেনের অভাবে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে রিপোর্ট লেখার সময় তাদের নাম পরিচয় জানা যায়নি। হাসপাতালের আইসিইউতে প্রত্যক্ষদর্শী সূত্র জানান, তার বৃদ্ধা মা ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি। আজ শুক্রবার সকাল ১০টার দিকে আকস্মিকভাবে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করতে বলেন। এসময় অক্সিজেন সরবরাহে বিঘ্ন হওয়ায় কয়েকজন রোগী মারা যেতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, এর ১০ মিনিটের মধ্যেই চারজন রোগী মারা যান। বিষয়টি খুবই মর্মান্তিক।ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. অনন্ত কুমার বিশ্বাস বলেন, হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় অক্সিজেন কমে গেলে নতুন করে অক্সিজেন ঢোকাতে হয়। এজন্য কিছু সময় নেয়। তিনি বলেন, নতুন করে অক্সিজেন প্রবেশের সময় অক্সিজেনের চাপ বেড়ে যেতে পারে এজন্য কমিয়ে নেয়া হয়। একারণে ওই সময়ে অক্সিজেনের অভাবে এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে, করোনা ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেনের অভাবে চারজনের মৃত্যুর খবরে সেখানে সাধারণ রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের কাছে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১৬টি। সবকটিই চালু রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।
6
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ছেলে লিয়ামকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন অ্যালিসন হেনরি। কান্নায় ভেঙে পড়লেন তিনি। লন্ডন থেকে আসা ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট থেকে নেমে ৬৩ বছরের হেনরি বললেন, 'আমি বিশ্বাস করতে পারছি না। আড়াই বছর পর ছেলেকে দেখব। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।' খবর এএফপির গত বছরের মার্চে করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবের কারণে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে ভ্রমণে বিধিনিষেধ জারি করে যুক্তরাষ্ট্র। সে কারণে দেখা হয়নি মা-ছেলের। তবে দেখা না হলেও প্রতি সপ্তাহে ফোনে কথা বলতেন তাঁরা। লিয়াম বলেন, ফোনে কথা বলা আর সরাসরি দেখা হওয়ার আনন্দ একেবারেই আলাদা। লিয়াম ব্রুকলিনে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন। ফেসশিল্ডের মধ্যে দিয়েও দেখা যায় তাঁর চোখের জল। মা ও নানির সঙ্গে অনেক জায়গায় বেড়ানোর পরিকল্পনা রয়েছে লিয়ামের। তাঁরা একসঙ্গে সময়টা কাটাতে চান। লিয়ামের মা অ্যালিসন হেনরি বলেন, 'প্রতিদিন আমরা খবর শুনতাম। অপেক্ষা করতাম কবে যুক্তরাষ্ট্র সীমান্ত খুলবে। গত মাসে আনুষ্ঠানিক ঘোষণার পর তাঁরা টিকিট কাটেন।' জেএফকে বিমানবন্দরের টার্মিনাল ৭-এ ব্রিটিশ এয়ারওয়েজের প্রথম যাত্রীদের লাল, সাদা, নীল বেলুন ও হাততালি দিয়ে অভিনন্দন জানানো হয়। তাঁদের হলুদ ট্যাক্সির মতো আকারের বিস্কুট, বড় আপেল ও স্ট্যাচু অব লিবার্টি উপহার দেওয়া হয়। অপেক্ষায় ছিলেন জিল চেম্বারস এক নারী। তিনি ৭৩০ দিন পর তাঁর ভাগনিদের সঙ্গে দেখা করবেন। একসঙ্গে নৈশভোজে অংশ নেবেন। জিল চেম্বারসের বোন লুইস এরেবারা সতর্কতা জারি করে বলেন, 'আমার কান্না আসছে। করোনাভাইরাসের কারণে তাঁদের সঙ্গে আমার দেখা হয়নি। জানতাম না কবে দেখা হবে।' ম্যাক্সের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি তাঁর বন্ধু ও পরিবারের। ম্যাক্স বলেন, 'জুমে বন্ধু ও পরিবারের সঙ্গে কথা বলতাম। তবে তাতে মন ভরত না।' নিউইয়র্কে আসার পর আনন্দ প্রকাশ করলেন ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা সিন ডয়েল। তিনি বলেন, ভ্রমণের অভিজ্ঞতা খুব আনন্দদায়ক। এত দিন বন্ধ থাকার পর এই ফ্লাইট চালুর ঘটনাকে মাইলফলক হিসেবে অভিহিত করেন তিনি।
3
ইউক্রেনে সঙ্ঘাত বাড়লে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের সভাপতি উরসুলা ফন ডের লেইন। শুক্রবার তিনি এমন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জার্মানির একটি ব্যবসা-বাণিজ্য বিষয়ক সংবাদপত্র হ্যান্ডেলস্ব্লাটকে উরসুলা ফন ডের লেইন বলেন, 'আমরা (ইউরোপিয়ান ইউনিয়ন) রাশিয়ার ওপর কঠোর ও সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি।' তিনি বলেন, এসব নিষেধাজ্ঞার আওতায় রাশিয়াতে কোনো বৈদেশিক অর্থ প্রবেশ করবে না। রাশিয়ার রফতানি বাণিজ্য নিয়ন্ত্রণ করা হবে। এমনকি রাশিয়ার প্রযুক্তি পণ্যের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হবে। ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের সভাপতি জোর দিয়ে বলেন, তাদের লক্ষ্য রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেয়া। এছাড়া বাল্টিক সাগরে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের ওপর নিষেধাজ্ঞা দেয়ার কথা বলেছেন উরসুলা ফন ডের লেইন। এছাড়া পুতিন ও তার মিত্রদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথাও উল্লেখ করেছেন তিনি। সূত্র : আনাদোলু এজেন্সি
3
নাটোরের লালপুরে পারিবারিক বিরোধের জেরে প্রতিবন্ধী ও তাঁর স্ত্রী-সন্তানকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সুন্দরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার প্রতিবন্ধী মো. মশিউর রহমানের স্ত্রী মোছা. রাবেয়া খাতুন বাদী হয়ে তাঁর স্বামীর পাঁচ ভাইয়ের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সুন্দরবাড়িয়া গ্রামের প্রতিবন্ধী মো. মশিউর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর ভাইদের বিরোধ চলে আসছিল। এর জেরে ১৭ ডিসেম্বর দুপুরে মশিউর বাড়িতে না থাকায় তাঁর চাচাতো ভাই দুয়ারিয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুর উপস্থিতিতে মাসুদ রানা, জিয়াউর, রাকিবুল, মহিদুল ও মোস্তাফিজুর বাড়িতে আসেন। তাঁরা মশিউর রহমানের স্ত্রী মোছা. রাবেয়া খাতুনকে (৩৫) গালাগাল করেন। গালাগাল করতে নিষেধ করায় রাবেয়াকে চুল ধরে মারধর করেন ও আঙুলের হাড় ভেঙে দেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন।এ ঘটনায় রাবেয়া খাতুন বাদী হয়ে গত বৃহস্পতিবার নাটোর আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা করে বাড়িতে ফিরে এলে কেন মামলা করেছে, তা বলে তাঁরা প্রতিবন্ধী মো. মশিউর রহমানকে মারধর করেন। তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শনিবার এ ঘটনায় মো. মশিউর রহমানের স্ত্রী মোছা. রাবেয়া খাতুন বাদী হয়ে স্বামীর পাঁচ ভাইদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন।এ বিষয়ে দুয়ারিয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, তাঁদের বিবাদ থামাতে তিনি সেখানে গিয়েছিলেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার থানায় মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
6
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্য সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংলাপের ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টায় বিশিষ্টজনের সঙ্গে সংলাপে বসেছে কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হওয়া এ সংলাপে ৩০ জনের মতো বিশিষ্টজন উপস্থিত থাকার কথা থাকলেও সর্বশেষ ১৮ জন উপস্থিত আছেন বলে জানা গেছে। সংলাপে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য চার কমিশনার, ইসি সচিব, ইসির অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এছাড়া বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান (সিইউএস) অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ ইনডিজিনাস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, নিজেরা করি'র কো-অর্ডিনেটর খুশি কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সিনহা এম এ সাঈদ, সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বেগম শাহীন আনাম, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গভর্নেন্স অ্যান্ড রাইট সেন্টারের প্রেসিডেন্ট ড. জহুরুল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান। সংলাপে আগামী জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও নির্বাচন কি করলে গ্রহণযোগ্য ও সুষ্ঠু করা যায় তা নিয়ে বিশিষ্টজনের মতামত নেবে ইসি। এর আগে প্রথম দফায় ১৪ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করে তারা, আগামী ৩০ সার্চ গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে ইসির বৈঠক হওয়ার কথা আছে। আজকের সংলাপে ৪০ জনকে আমন্ত্রণ জানানো হলেও কয়েকজন বিদেশে থাকায় ৩০-৩২ জনের অংশ নেবেন বলে ইসি সূত্র জানিয়েছে। সংলাপের শুরুতে সিইসি বিশিষ্টজনের সঙ্গে পরিচয় করেন এবং নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিশিষ্টজনের মতামত জানতে চান।
6
রাশিয়ার সেনাবাহিনী সম্ভবত আগামী দিনগুলোতে ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলার কৌশল নিয়েছে। যুক্তরাজ্যর গোয়েন্দা দপ্তরের সর্বশেষ তথ্যের ভিত্তিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'রাশিয়ার সেনাবাহিনী সম্ভবত আগামী সপ্তাহগুলোতে কিয়েভ ঘেরাওয়ের প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবে।'যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, 'রুশ সেনাবাহিনীর অগ্রগতির ধারাবাহিকতার অভাব সত্ত্বেও কিয়েভ তাঁদের মূল লক্ষ্য হিসেবেই রয়ে গেছে। কিয়েভের উত্তর দিকে প্রচণ্ড লড়াই চলছে।'তবে রাশিয়ার সেনাবাহিনী কিয়েভের উত্তর-পূর্ব দিকে প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে বলে উল্লেখ করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'রাজধানীর দিকে অগ্রসর হওয়া রাশিয়ান বাহিনী থমকে গেছে। হোস্টোমেল শহর থেকে উত্তর-পশ্চিম দিকে হয়ে কিয়েভের দিকে অগ্রসর হওয়া রুশ বাহিনীকে 'ইউক্রেনের যোদ্ধাদের তীব্র প্রতিরোধ'-এর মুখোমুখি হতে হয়েছে।'যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, কিয়েভমুখী রাশিয়ার রাশিয়ান বাহিনী বড় অংশই এখনো রাজধানীর কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার দূরে রয়েছে।এ দিকে, ইউক্রেনের রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণে বিধ্বস্ত হয়েছে গেছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। স্থানীয়রা বলছেন, শহরের কেন্দ্রস্থল বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। এ দিকে, দেশটির সুমি অঞ্চলের শহর নভোসেলিৎসায় রুশ বাহিনীর আক্রমণে একটি অ্যামোনিয়া প্ল্যান্টে ফুটো হওয়ার খবর পাওয়া গেছে। ফলে বাসিন্দাদের শহর ত্যাগ করতে বলেছে স্থানীয় কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।মানুষের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া অত্যন্ত ক্ষয়কারী, বিষাক্ত ও বিপজ্জনক গ্যাস। মানব শরীরের স্পর্শে আসলে শ্বাস নেওয়া হলে এই তা মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। স্থানীয় কর্মকর্তারা বাসিন্দাদের ক্ষয়ক্ষতি এড়াতে ভবনের বেসমেন্টে আশ্রয় নিতে বলেছেন। এবং বাতাসে অ্যামোনিয়ার উপস্থিতি শনাক্ত হলে সাইট্রিক অ্যাসিডে ভিজানো গজ ব্যান্ডেজ মুখের সামনে ধরে শ্বাস নিতে বলা হয়েছে। সুমিতে প্রায় আড়াই লাখ বাসিন্দা এই ফুটো হওয়ার ফলে ঝুঁকির মুখে পড়েছে।
3
বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের বিরুদ্ধে 'মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের' প্রতিবাদে বানারীপাড়ায় বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার বিকেলে পৌর শহরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ডাকবাংলো মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে গিয়ে তা শেষ হয়। মিছিল শেষে ম্যুরালের পাদদেশে বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান মাস্টার সিদ্দিকুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমম রায় সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হৃদয় সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ ও সনাতনী যুব ঐক্য পরিষদের সহসভাপতি পূর্ণিমা ঘোষ দস্তিদার, নর সুন্দর কল্যাণ সমিতির সভাপতি দিলীপ কুমার শীল ও সাধারণ সম্পাদক বাসুদেব শীল প্রমুখ। বক্তারা এই মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বরিশালের বানারীপাড়ায় ১২ সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি ও জমি দখলচেষ্টার অভিযোগ তোলা হয় বরিশাল- ২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শাহে আলমের বিরুদ্ধে। পরে বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই সংক্রান্ত একটি মামলা করা হয়। অভিযোগ আমলে নিয়ে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। মামলায় আসামি করা হয়েছে ইউপি সদস্য ইব্রাহিম বেপারী, আল-আমিন, তুহিন গাজী ও ইলিয়াস খানকে। তাদের মধ্যে আল-আমিন এমপি শাহে আলমের পারিবারিক কর্মচারী। অন্যরা তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
6
নাড়ির টানে বাড়ি যাওয়া যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। ঈদের পরের দিনেও মুন্সীগঞ্জের মাওয়া-শিমুলিয়ায় দেখা যায় জনস্রোত। কোনোভাবেই থামছে না এই ঢল। ঈদের আগের দিনই মাওয়া-শিমুলিয়া ফেরীঘাট ফাঁকা ছিল। চিরচেনা মাওয়া ফেরিঘাটে বাড়ি যাওয়া মানুষের চাপে আবার জনস্রোত নেমেছে। এমনটি দেখা গেছে শনিবার শনিবার সকাল থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত। এমনকি মাওয়া শিমুলিয়া ঘাটে ঈদের দিনেও ঘরমুখো মানুষের চাপ ছিল। যারা নানা কারণে যাত্রা করেননি বা ফিরে গেছেন, তারাই পদ্মা পার হয়েছেন শুক্রবার। সামনে আরো সাত দিনের লকডাউন থাকবে, এমন আশঙ্কায় ওই বিধিনিষেধের আগেই বাড়িতে যেতে চাচ্ছেন এই সকল যাত্রীরা। এদিকে বিআইডব্লিউটিসি শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের বহরে আরো দুটি ফেরি যুক্ত হয়েছে : রোরো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ডাম্প ফেরি রাণীক্ষেত। ঈদের দিন বহরের ১৮ ফেরি সচল ছিল। আজ শনিবার ১৪টি ফেরি চলাচল করছে। বিআইডব্লিউটিসির ম্যানেজার আহাম্মদ আলী জানান, ঈদের দিনও ঘরমুখো মানুষকে পার করা হয়েছে। একটি ফেরি ছেড়েছে শুধু যাত্রী নিয়ে। বেশ কিছু গাড়িও পার করা হয়েছে।
6
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বের ৩৪টি দেশের ছবি নিয়ে ষষ্ঠবারের মতো আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী 'ইনকুয়েস্ট ইনসাইট' শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একমাত্র আলোকচিত্র-বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন (এসইউপিএ) এ প্রদর্শনীর আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন-ডি-এর নিচতলায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ম্যাপ ফটো এজেন্সির আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা ও রাজনীতিবিদ্যা অধ্যয়ন বিভাগের প্রধান অধ্যাপক জায়েদা শারমিন। আয়োজকেরা বলেন, আলোকচিত্র প্রদর্শনী মোট দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দ্বিতীয় পর্ব ১১ ও ১২ মার্চ ঢাকায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে হবে। বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। সংগঠনের সভাপতি রাদিয়া ইসলাম বলেন, এবারের আয়োজনে বিশ্বের ৩৪টি দেশ থেকে প্রায় ৪ হাজার ৪০০ ছবি জমা পড়ে। এর মধ্যে প্রায় ৫০০ ছবি ভারত, পাকিস্তান, স্পেন, ইতালিসহ বিভিন্ন দেশ থেকে পাঠানো হয়েছে। জমা পড়া ছবি থেকে বিচারকদের সিদ্ধান্তের ভিত্তিতে ৭৫টি ছবি এবারের প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। ছবিগুলো একক, মুঠোফোন ও ফটো স্টোরি-এই তিন বিভাগে প্রদর্শন করা হচ্ছে। রাদিয়া ইসলাম আরও বলেন, এবারের ইনকুয়েস্ট ইনসাইটের থিম হচ্ছে রেজিলিয়েন্স, যা দিয়ে বোঝানো হচ্ছে, প্রতিকূলতা কাটিয়ে ওঠার শক্তি। জীবনের কঠিন সময় পার করে নতুন আশা ও উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
6
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে বাইডেন ও জিনপিং ভার্চুয়াল বৈঠকে বসছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১৫ নভেম্বর) এ বৈঠকে বসবেন তারা। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র-চীন আলোচনা সম্পর্কে বলেন, এ দুই দেশের মধ্যে যে বৈরি প্রতিযোগিতামূলক সম্পর্ক সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণের বিষয়ে আলোচনা করবেন দুই দেশের নেতা। একই সঙ্গে দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়েও তারা আলোচনা করবেন। খবর ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেসব ইস্যুকে প্রাধান্য দিচ্ছে, বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন তা স্পষ্টভাবে তুলে ধরবেন। এর পাশাপাশি যেসব বিষয়ে চীনের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন- সেসব তিনি অকপটে তুলে ধরবেন। এর আগে অনেক বিশ্লেষক অনুমান করেছিলেন করোনা মহামারির উৎস, পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানো, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ আরও কিছু ইস্যু নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হতে পারে।
3
স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে শিক্ষা ও সাহিত্য অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মঙ্গলবার লেখকের মৃত্যুতে দেওয়া এক শোকবাণীতে এই মন্তব্য করেন তিনি। শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক হাসান আজিজুল হক ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক ও নন্দিত কথাসাহিত্যিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গবন্ধু চেয়ার' অধ্যাপক হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। জনপ্রিয় এই কথাশিল্পীর সৃজনশীল রচনাবলী আমাদের সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে। তাঁর মৃত্যুতে আমাদের শিক্ষা ও সাহিত্য অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। দেশের সাহিত্য-সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান রাখার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উল্লেখ্য, অধ্যাপক হাসান আজিজুল হক সোমবার রাতে রাজশাহীর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
1
দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের সাজা কেন বৃদ্ধি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের করা রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন।মানি লন্ডারিংয়ের অভিযোগে দেওয়া পাঁচ বছরের সাজা বৃদ্ধি চেয়ে গতকাল সোমবার হাইকোর্টে রিভিশন আবেদন করা হয় বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।এর আগে ঘুষ লেনদেনের অভিযোগে বাছিরকে তিন বছর এবং মানি লন্ডারিং আইনের ৪ ধারায় পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। তবে দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে তাকে পাঁচ বছর দণ্ড ভোগ করতে হবে উল্লেখ করেন আদালত।খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির অভিযোগ এনে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে একটি মামলা করেন। এরপর ওই বছরের ২২ জুলাই বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। তারপর থেকে তিনি কারাগারে আছেন।
6
দুর্নীতির মামলায় কারাবন্দি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ের সাজা স্থগিত করে দেয়া ইসলামাবাদ হাইকোর্টের রায় সুপ্রিমকোর্টও বহাল রেখেছেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন মরিয়ম নওয়াজ। এক টুইটবার্তায় তিনি বলেন, সুপ্রিমকোর্টের সিদ্ধান্তে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তবে বাবা ঘরে ফিরে আসার পরেই তিনি পুরোপুরি স্বস্তিবোধ করবেন বলে জানিয়েছেন। পাঁচ সদস্যের গঠিত বেঞ্চে এ মামলার শুনানি হয়। পরে পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিছার হাইকোর্টের এ রায় বাতিল করেন। কোর্ট জানান, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি। সূত্র: উর্দু পয়েন্ট। বিডি প্রতিদিন/কালাম
3
নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নতুন কোনো প্রস্তাব দেবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠন এবং তাদের দেয়া নাম যাচাই-বাছাই করে ইসি গঠনকে গণতান্ত্রিক পন্থা হিসেবে দেখছে দলটি। সার্চ কমিটিতেও অধ্যাপক, সাংবিধানিক পদধারী আপিল বিভাগের একজন বিচারক, আইনজীবী, মানবাধিকার কর্মী, একজন নারী সদস্যকে রাখার জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব রাখবেন তারা। তবে বিশেষ কোনো নাম প্রস্তাব করা হবে না বলে জানিয়েছেন দলটির একাধিক শীর্ষ নেতা। সংবিধানের ৪৮ অনুচ্ছেদের ৩ উপধারায় বলা আছে, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। সে অনুযায়ী ইসি গঠনেও প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন রাষ্ট্রপতি। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে আলাদাভাবে বিশেষ কোনো প্রস্তাবের প্রয়োজনীয়তাও দেখছে না দলটি। তবে সংলাপে অংশ নিয়ে এ ব্যাপারে রাষ্ট্রপতির যে কোনো সিদ্ধান্তের প্রতি সমর্থন থাকার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে বলে জানান তারা। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য ভোরের কাগজকে বলেন, এবারো সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া গতবারের মতোই হতে পারে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারককে আহ্বায়ক করে এই কমিটিতে হাইকোর্ট বিভাগের একজন বিচারক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) থাকতে পারেন। এছাড়া কমিটিতে দুজন বিশিষ্ট নাগরিকও থাকবেন, এর মধ্যে একজন নারী। এদিকে ২০ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ১৭টি রাজনৈতিক দল রাষ্ট্রপতির ডাকে সাড়া দিয়ে বঙ্গভবনে গিয়ে সংলাপে অংশ নিয়েছে। সংলাপে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলো নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে দলীয় প্রস্তাব তুলে ধরেছে। কোন কোন দল সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের কথা বললেও কোন কোন দল আবার আইন প্রণয়ন করে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। আর বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল সংলাপে অংশ নেয়নি। এই সাত দলের মধ্যে রয়েছে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), এলডিপি, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিএনপি। জাসদ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, ন্যাপসহ ১৭টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশন গঠনে তাদের প্রস্তাব তুলে ধরেছে। আজ সোমবার আওয়ামী লীগ সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা হলেন- সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান। প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব রাষ্ট্রপতির। আগে রাষ্ট্রপতি সরাসরি ইসি গঠন করে দিতেন। কিন্তু বিগত দুটি ইসি সার্চ কমিটির মাধ্যমে গঠন করেছেন রাষ্ট্রপতি। এক্ষেত্রে সাচিবিক দায়িত্ব পালন করে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটির সদস্যদের সভায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনের প্রতিটি পদের বিপরীতে ২ ব্যক্তির নাম সুপারিশ করা হয়। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে এক জনকে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জনকে কমিশনার নিয়োগ দেন।
6
মিয়ানমারের ওপর অবরোধ আরোপের পাশাপাশি অস্ত্র নিষেধাজ্ঞা জারি করতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে বলা হয়েছে,রোহিঙ্গা মুসলমানদের জাতিগতভাবে নির্মূল করতে চলমান সেনা অভিযান বন্ধে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ও সংশ্লিষ্ট দেশগুলোর উচিত মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করা এবং তাদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়া।বিবৃতিতে উল্লেখ করা হয়, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পর গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সামরিক বাহিনী শত শত গ্রামে ব্যাপকহারে অগ্নিসংযোগ, হত্যা, লুটপাট চালাচ্ছে এবং ৫ লাখের কাছাকাছি রোহিঙ্গাকে পার্শ্ববর্তী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্ব নেতারা নিউইয়র্কে সমবেত হচ্ছেন-উল্লেখ করে বিবৃতিতে মিয়ানমারের সংকটকে অগ্রাধিকার দিয়ে সেখানে চলমান সহিংসতা ও মানবিক সহায়তা ঢুকতে না দেওয়ার নিন্দা জানাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।এতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত জরুরি ভিত্তিতে মিয়ানমারে চলমান ভয়াবহ সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা ও তাদের সম্পদ জব্দ করা।এছাড়া অন্য দেশগুলোর সামরিক বাহিনীর সঙ্গে মিয়ানমারের সামরিক সহযোগিতা ও অর্থনৈতিক লেনদেনসহ দেশটির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করেছে এইচআরডব্লিউ।বিবৃতিতে এইচআরডব্লিউর এশিয়ায় প্রচারণাবিষয়ক পরিচালক জন সিফটন বলেন, 'মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করছে এবং এ বিষয়ে তারা বিশ্ব নেতাদের নিন্দাকে আমলে নিচ্ছে না। এখন সময় এসেছে কঠোর পদক্ষেপ নেওয়ার যা মিয়ানমারের জেনারেলরা উপেক্ষা করতে না পারেন।'মানবিক সহায়তা নিয়ে সাহায্য সংস্থাগুলোকে মিয়ানমারে ঢুকতে দেওয়ার পাশাপাশি সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখতে জাতিসংঘের তথ্য-অনুসন্ধান মিশনকে প্রবেশের অনুমতি প্রদান এবং স্থানচ্যুত মানুষগুলো যাতে নিরাপদে ও স্বেচ্ছায় সেখানে ফিরতে পারেন তা নিশ্চিত করার দাবিও জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের জানানো উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
3
ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়েআয়োজনকরায়কিশোরী কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পুরন্দপুর গ্রামের ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক কিশোরীর বাল্যবিয়েরআয়োজন চলছিল। ওই সময় বৃহস্পতিবার দুপুরের দিকে বরসহ বরযাত্রীরা কনের বাড়িতে হাজির হন। তবে বর ও কাজীসহ অন্যান্য বরযাত্রীরা পালিয়ে যায়। বিকেলেভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা কর হয়, পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিবাহ করবেন না মর্মে মুচলেকা দেয়। বিডি প্রতিদিন/এমআই
6
হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোর রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হাতনী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খালেদ সাইফুল্লাহ পৌর এলাকার আজিমপুর মহল্লার হাফেজ মাওলানা জয়নাল আবেদীনের পুত্র। খালেদ সাইফুল্লাহর ছোট ভাই মাওলানা মাসউদুর রহমান আইয়ূবী বলেন, আমার ভগ্নীপতি মাওলানা মো. আশরাফুল ইসলামের বাড়ি হাতনী গ্রাম থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যান। গ্রেপ্তার কালে তাকে সম্মান দেখানো হয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে বিষয়টি আইনিভাবে মোকাবেলা করব। এদিকে, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় খালেদ সাইফুল্লাহ আইয়ূবীর বিরুদ্ধে মামলা ছিল। তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী। হেফাজতের নতুন কমিটি গঠন ও বক্তাদের নিয়ে রাবেয়াতুল ওয়ায়েজিন নামে একটি সংগঠন প্রতিষ্ঠার পেছনে ভূমিকা রেখেছিলেন তিনি। গ্রেফতারকৃত খালেদ সাইফুল্লাহ আইয়ূবী দুই ছেলে ও তিন মেয়ের জনক। তার পিতা হাফেজ জয়নাল আবেদীন সিংগাইর উপজেলার ইমাম পরিষদের একাংশের সভাপতি ও আজিমপুর কবরস্থান মাদরাসার প্রিন্সিপাল। বর্তমানে আইয়ূবী শীর্ষস্থানীয় বক্তা ও সাভারস্থ হেমায়েপুরের আলমনগর মারকাজুত তারবিয়া মাদরাসার পরিচালনা করছেন।
6
মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে ভূমিকম্পে পাঁচ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় রাশত জেলায় রিখটার স্কেলে পাঁচ দশমিক নয় মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সেসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রাশত শহর থেকে ২৭ কিলোমিটার পূর্বে ভূমির ৪০ কিলোমিটার গভীর থেকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের তীব্রতা ১৬৫ কিলোমিটার দূরে রাজধানী দুশানুবেতে অনুভূত হয়। তাজিকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খোভারে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। তাজিকিস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক কমিটি জানিয়েছে, ভূমিকম্পে ডজনের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিটি আরো জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তাজিকাবাদ জেলার তিনটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভূমিকম্পের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইমাম আলী রহমান তদন্তের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত এক কমিশনকে নির্দেশ দিয়েছেন। সূত্র : আলজাজিরা
3
আজ রোববার তৃতীয় ধাপে চট্টগ্রামের হাটহাজারী, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য গতকাল শনিবার নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে রওনা দেন প্রিসাইডিং কর্মকর্তা ও তাঁদের সহকারীরা।জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারীতে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ফরহাদাবাদ ইউপির নির্বাচন হবে না। তবে বাকি ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। হাটহাজারীর ১২২টি ভোটকেন্দ্রের মধ্যে এক-তৃতীয়াংশ কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ (অতিগুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এ ছাড়া বাকি দুই-তৃতীয়াংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।প্রশাসন বলছে, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এর মধ্যে ধলই ইউনিয়নের প্রতিটি কেন্দ্র বিশেষ নজরদারিতে থাকবে।নির্বাচনে উপজেলাজুড়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার, মোবাইল টিম ও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেবে।পুলিশ ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কেন্দ্র দখল কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় উপজেলার ধলই ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে বিশেষ নজরদারি থাকবে। ভোটের দিন উপজেলাজুড়ে র্যাব ও বিজিবি টহলে থাকবে। পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।জানতে চাইলে উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মো. শাহ আলম বলেন, প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার সদস্য থাকবেন। এদের মধ্যে ৭ জন নারী আনসার সদস্য এবং ১০ জন পুরুষ সদস্য থাকবেন। এর মধ্যে প্রতিটি কেন্দ্রে দুজন করে অস্ত্রধারী আনসার সদস্য থাকবে। অন্যরা লাঠি হাতে দায়িত্ব পালন করবেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, হাটহাজারীর ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচনে ১২২টি ভোটকেন্দ্রে এবার ভোটকক্ষ থাকবে ৫৪৫টি। উপজেলার মোট ভোটার সংখ্যা মোট ৩ লাখ ৭ হাজার ৯৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ২৫৮ জন। আর নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ৭২৬ জন।হাটহাজারী মডেল থানার (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) মো. শাহাদাৎ হোসেন বলেন, নির্বাচনের দিন জাল ভোট দেওয়া ও কেন্দ্র দখলের সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জনগণ যেন ভাট দিতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ভোটের দিন উপজেলাজুড়ে ৩ প্লাটুন র্যাব ও ৩ প্লাটুন বিজিবি টহল দেবে।এদিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে আজ রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে কালি, সিল ও ব্যালট বক্সসহ সব উপকরণ। প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ছয় ইউপিতে ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ১১টি অতি ঝুঁকিপূর্ণ। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবেন।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং প্রভাবমুক্ত হবে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।আজ কক্সবাজারের চকরিয়ার ১০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১০ ইউপির ৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
6
প্রথম আলো: তথ্য পাওয়ার ক্ষেত্রে সরকারের অনেক কর্মকর্তা একধরনের প্রতিবন্ধকতা তৈরি করছেন। এটি কেন হচ্ছে? আবদুল মজিদ: আমলাদের একটা অংশ সাংবাদিকদের মধ্যে সরকারবিরোধী মনোভাব তৈরি করতে চায়। সব পেশাতেই বিভিন্ন আদর্শের লোক থাকে। প্রশাসনেও মুক্তিযুদ্ধের চেতনার সরকারের বিরোধী লোক আছেন। তাঁরা সরকারের সঙ্গে সাংবাদিকদের বৈরিতা তৈরি করতে চান। তাই তথ্য সংগ্রহে বাধা তৈরি করে সাংবাদিকদের খেপিয়ে তোলেন। এ ছাড়া দুর্নীতিবাজ কর্মকর্তারা ধরা পড়ার ভয়ে তটস্থ থাকেন। তাঁরা সাংবাদিকদের এড়িয়ে চলেন। সরকারের শীর্ষ পর্যায় থেকে এসব বিষয়ে নজর দেওয়া উচিত। গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক যত ভালো হবে, গণতন্ত্র তত শক্তিশালী হবে। প্রথম আলো: করোনা মহামারির এই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তো তথ্যপ্রবাহ আরও অবাধ করার কথা। আবদুল মজিদ: প্রতিদিন করোনায় কতজন আক্রান্ত হলেন, কতজন মারা গেলেন; জনগণ শুধু এটা জানতে চায় না। করোনা প্রতিরোধ ও প্রতিষেধক হিসেবে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার, তা-ও জানতে চায়। কত টিকা আনা হচ্ছে, কোথা থেকে আনা হচ্ছে, কত দামে আনা হচ্ছে-এসব জানার অধিকার জনগণের আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সব তথ্য সরকারের মুখপাত্র তথ্য মন্ত্রণালয়কে দিতে পারে। তথ্য মন্ত্রণালয় নিয়মিত এটি সাংবাদিকদের জানাবে। প্রথম আলো: রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনের পর মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনাটি মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে বাধা হিসেবে মনে করেছেন অনেকে। আবদুল মজিদ: বাধা যতটা না সরকারের পক্ষ থেকে, তার চেয়ে বেশি সাংবাদিকদের নিজেদের। সংবাদমাধ্যমের মালিকেরা যদি কর্মীদের স্বার্থ রক্ষা করতেন, তাহলে সমস্যা থাকত না। সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন হতো না। সরকারি নিয়ম মেনেই গণমাধ্যম গড়ে ওঠে। কিন্তু অনেক প্রতিষ্ঠান আইনের ব্যত্যয় ঘটিয়ে কর্মীদের নিয়মমাফিক বেতন-ভাতা থেকে বঞ্চিত করে। সবাই দেখেন, অনেক সাংবাদিক নিয়মিত বেতন পান না, ছাঁটাইয়ের শিকার হন। কেউ কেউ আবার অনিয়মে জড়ান। এসব কারণে শুধু আমলা নয়, অন্য পেশার লোকদের কাছেও অনেক ক্ষেত্রে সাংবাদিকেরা মর্যাদা হারান। প্রথম আলো: সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, মামলার ঘটনা থামছে না। ডিজিটাল নিরাপত্তা আইনের পর অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের প্রয়োগ দেখা গেল। অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে এটাকে কি প্রতিবন্ধকতা মনে করেন? আবদুল মজিদ: সাংবাদিকতায় বাধা সৃষ্টি করে এমন যত কালাকানুন আছে, তা বাতিল করা উচিত। কিন্তু এসব দাবি তখনই আদায় হবে, যখন এর পক্ষে ব্যাপক ঐক্য তৈরি হবে। রোজিনার ঘটনা প্রমাণ করেছে, সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে যেকোনো দাবি আদায় সম্ভব। প্রথম আলো: স্বাধীন সাংবাদিকতা চর্চার পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন কী ধরনের ভূমিকা নিতে পারে? আবদুল মজিদ: রোজিনার ঘটনায় প্রথম দিনে সাংবাদিক নেতাদের অনুপস্থিতি নিয়ে সমালোচনা হয়েছে। নেতারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। দ্বিতীয় দিনেই কিন্তু সারা দেশের সাংবাদিকদের অবস্থান কর্মসূচিতে নামার আহ্বান জানিয়েছেন। এ ঘটনা আবারও প্রমাণ করেছে, সাংবাদিক সংগঠনের বিকল্প নেই। সাংবাদিকদের রুটি-রুজি, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করাই সাংবাদিক ইউনিয়নের মূল উদ্দেশ্য। রোজিনার ঘটনায় তাঁদের মনে হয়েছে, কাল তাঁরাও আটক হতে পারেন। তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় সবাই মাঠে নেমেছেন। বেতন-ভাতার আন্দোলন বা অন্য কর্মসূচিতে হয়তো তাঁরা আসবেন না। এতে আন্দোলন দুর্বল মনে হবে এবং দাবিও আদায় হবে না। শুধু দেয়ালে পিঠ ঠেকে গেলে নয়, সব সময় দাবি আদায়ের পক্ষে নামতে হবে।
8
সিনিয়রের নাম ধরে ডাকাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু'গ্রুপের অন্তত ৮-১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের কর্মী এবং পদার্থবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী বাঁধন নিজের রুমে অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী তানজিম আহমেদ সোহাগের নাম ধরে ডাকেন। ওই রুমের বাসিন্দা সোহাগের বন্ধু ওয়াকিল বিষয়টি শুনলে ১২তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী শাফী, সোহাগ ও ওয়াকিল ২০০৩ নং রুমে বাঁধনকে ডেকে শাসান। এক পর্যায়ে বাঁধনকে তারা চড় মারেন বলে জানা যায়। এ ঘটনার পর বাঁধন ১৩ তম ব্যাচের তার বন্ধুদের বিষয়টি জানালে ওই ব্যাচের সবাই একত্রিত হয়ে রাতে সাড়ে ১০ টার দিকে ২০০৩ নং রুম থেকে শাফীকে ডেকে নিয়ে যান ১৩ তম ব্যাচের সাদমান। এ সময় হানিফ, সাদমান, মিরাজ, রবিনসহ ৮ থেকে ১০ জন শাফীকে এলোপাথাড়ি মারধর করেন। পরে হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদেরকে ৩০৩ নং রুমে একদফা মারধর করেন। এরপর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের রুমে (৩০৩) ডেকে নিয়ে বিচারের নামে আধাঘন্টা ধরে ফের তাদেরকে মারধর করেন শাখা ও হল ছাত্রলীগের নেতারা। এ সময় ১৩তম ব্যাচের বেশ কয়েকজন আহত হন। এ বিষয়ে ১৩ তম ব্যাচের কর্মী হানিফ ভূইয়া বলেন, আমাদের বন্ধুকে মারধরের বিষয়ে জানতে তাদের রুমে যাই তবে সেখানে আমরা কাউকে আঘাত করি নি। তবে ১২ তম ব্যাচের কর্মী শাফি হাসান বলেন, আমি হলের সিনিয়র হিসেবে জুনিয়রদের আচরণের বিষয়ে তাদের বুঝিয়ে বলি। কিন্তু তারা এসে আমাকে বেধড়ক মারধর শুরু করে। আমি এর বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত বলেন, হলের অভ্যন্তরীণ একটি বিষয়ে ১২তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের উচ্চাবাক্য বিনিময় হয়। আমিসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বসে বিষয়টি মীমাংসা করে দিয়েছি। র্যাগিং কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত কিনা জানতে চাইলে তিনি বলেন, র্যাগিং এর মতো তেমন কোন ঘটনা ঘটেনি। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, আজকের ঘটনায় জড়িত সকলে হল শাখা ছাত্রলীগের কর্মী। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থেকে হাতাহাতি হয়েছে। আমরা সিনিয়রদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করেছি। পরবর্তীতে সভাপতির সঙ্গে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। এটি হলের অভ্যন্তরীণ বিষয়, আমরা বসে বিষয়টি সমাধান করে দিব। এ বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আবাসিক হলের বিষয়গুলো প্রভোস্ট দেখভাল করেন। হল প্রভোস্ট সহ হলের যারা দায়িত্বে রয়েছেন তারা প্রক্টর বরাবর অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখব।
6
খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব মান্নান হীরা আর নেই। বুধবার রাত সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে মারা যান তিনি (ইন্না...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। নাটক রচিয়তা হিসেবে মান্নান হীরা বাংলাদেশে নাট্য ইতিহাসে বিশিষ্ট এক নাম। তিনি পথ নাটকের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ দিন ধরে। মান্নান হীরা প্রায় ১৫টি নাটক লিখেছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে- লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো। মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক। নাটক রচনার পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি নাটক পরিচালনাও করেন। ২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র একাত্তরের ক্ষুদিরাম তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এ ছাড়া 'গরম ভাতের গল্প' ও '৭১-এর রঙপেন্সিল' নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেন। নাটক রচনার জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।
6
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যুর সঙ্গে সঙ্গে পার্কে কমে গেছে দর্শনার্থীদের আনাগোনা। গত কয়েক সপ্তাহের ব্যবধানে পার্কে দর্শনার্থী কমেছে কয়েক গুণ। প্রাণী মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়ার কারণে পার্কে আসা দর্শনার্থীদের মধ্যে প্রভাব পড়েছে।আজ বুধবার সরেজমিনে পার্কে আসা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, একদিকে করোনাভাইরাস, অন্যদিকে প্রাণী মৃত্যুর খবর। এ জন্য অনেকের ধারণা প্রাণীগুলো করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছে। তাই অনেকেই পার্কে আসছে না। অপরদিকে স্কুল-কলেজ বন্ধ থাকায় পিকনিকেও আসছে না কেউ। করোনার ভয়ে অনেক বয়স্ক মানুষ পার্কে আসেন না। সব মিলিয়ে করোনা আর প্রাণী মৃত্যুর প্রভাবে পার্কে দর্শনার্থী কমেছে কয়েক গুণ। এতে পার্ক ইজারাদার ক্ষতির মুখে পড়ছেন।শেরপুর থেকে আসা দর্শনার্থী আল নোমান বলেন, 'শেরপুর থেকে সকালে পার্কে এসেছি। সবকিছু বেষ্টনী ঘুরে ঘুরে দেখছি। অনেকগুলো জেব্রা মারা গেছে। এ জন্য পার্কে দর্শনার্থী অনেক কম। আমি নিজেও ভয়ে ভয়ে পার্কে এসেছি। অনেকেই বলছে, পার্কের প্রাণীর মধ্যে করোনা হয়েছে।'নরসিংদীর রায়পুরা থেকে আসা একরামুল হক বলেন, 'করোনা আর প্রাণী মৃত্যুর কারণে পার্কে দর্শনার্থী কম। আমার সঙ্গে অনেকেই আসার কথা ছিল। কিন্তু তারা ভয়ে সফরে আসেনি। প্রাণী মৃত্যুর পর সবার মনে একপ্রকার ভয় কাজ করছে।'সাফারি পার্কের কোর সাফারির ইজারাদার শাওন এন্টারপ্রাইজের ম্যানেজার মাসুদ রানা বলেন, গত বছরের ডিসেম্বর মাসে সাফারি পার্কের কোর সাফারিতে দর্শনার্থী ছিল সাড়ে ৩ হাজার। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে প্রাণী মৃত্যুর পর থেকে দর্শনার্থীদের সংখ্যা কমে এসেছে কয়েক গুণ। গতকাল মঙ্গলবার পার্কের কোর সাফারিতে দর্শনার্থী ছিল সাড়ে ৪০০। এ সংখ্যা আজ এসে দাঁড়িয়েছে তিন শতাধিক।বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির বলেন, 'পার্কে দর্শনার্থী কমে যাওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে আমি মনে করি করোনাভাইরাসের প্রভাবে পার্কে দর্শনার্থী কম আসছে।'উল্লেখ্য, ২০২১ সালের ৩ ডিসেম্বর শাওন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কোর সাফারি ২ কোটি ৩২ লাখ টাকা দিয়ে ইজারা নেয়। ভ্যাটসহ যা প্রায় পৌনে তিন কোটিতে গিয়ে দাঁড়িয়েছে।
6
মানবাধিকার লঙ্ঘন ও সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের কারণে আফ্রিকার দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ(ইউএসটিআর ) বলেন, তিনটি দেশকে আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপারচুনিটি (এজিওএ) থেকে বাদ দেওয়া হয়েছে। দেশগুলো এজিওএ-এর সংবিধি লঙ্ঘন করার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। খবর আলজাজিরার। ইউএসটিআর জানায়, ইথিওপিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ ছাড়া গিনি ও মালিতে অসাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনের বিষয়েও উদ্বিগ্ন ওয়াশিংটন। তবে এ বিষয়ে আফ্রিকার ওই তিন দেশে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউএসটিআর বিবৃতিতে জানায়, ইথিওপিয়া, মালি ও গিনি যদি আইনের বিধান পূরণ করে তবে তারা পুনরায় এ চুক্তিতে যোগ দিতে পারবে। এজিওএ বাণিজ্য আইন সাব-সাহারা অঞ্চলের দেশগুলোকে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেয়ে। তবে এক্ষেত্রে তাদের নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হয়। এর মধ্যে অন্যতম হলো- যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাধা দূর করা এবং রাজনৈতিক বহুত্ববাদের দিকে দেশগুলোর অগ্রগতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নভেম্বরে বলেছিলেন, ইথিওপিয়ার উত্তর অংশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটিকে এজিওএ-এর আওতায় দেওয়া শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বন্ধ করে দেওয়া হতে পারে। ২০২০ সালের নভেম্বর থেকে ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে সংঘাত বেড়েই চলেছে। ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ ও তাইগ্রের নেতাদের মধ্যে মূলত এ সংঘাত। এ ১৩ মাসে ইথিওপিয়ায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। দুর্ভিক্ষের কবলে পড়েছেন ৪ লাখের মতো মানুষ। সংঘাতের কারণে অস্থিতিশীল হয়ে পড়েছেওই অঞ্চল। ২০০০ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এজিওএ পাস হয়। ২০২০ সাল পর্যন্ত এজিওএ-এর আওতাভুক্ত ছিল ৩৮টি দেশ। যুক্তরাষ্ট্রের এজিওএ সুবিধা বাতিল হওয়ায় নানা ধরনের হুমকির মুখে পড়লো ইথিওপিয়া। দেশটির টেক্সটাইল শিল্প খাতের উৎপাদিত পোশাক যায় উন্নত দেশগুলোর বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের কাছে। দাম বেড়ে যাওয়ায় এখন প্রতিযোগিতাপূর্ণ বাজার ব্যবস্থায় তাদের টিকে থাকা দুরূহ হবে। সেই সঙ্গে তাদের উৎপাদনমুখী দেশ হয়ে ওঠার স্বপ্নও ধাক্কা খেল। সংঘর্ষ, করোনা মহামারি ও মূল্যস্ফীতির কারণে ভুগতে থাকা আফ্রিকার সিং খ্যাত ইথিওপিয়ার অর্থনৈতিক সমৃদ্ধির পথ সংকুচিত হয়ে গেল। মালিতে ২০২০ সালের আগস্টে সামরিক অভ্যুত্থান হয়। ২০২১ সালের নভেম্বরে পাল্টা অভ্যুত্থান চেষ্টা হয়। দেশটিতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন সামরিক বাহিনী ও জান্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের তথ্যভিত্তিক প্রমাণ রয়েছে। কয়েক দশকের কর্তৃত্বাবাদী শাসনের পর ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গিনির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট আলফা কোন্ডেকে হটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এই জান্তার বিরুদ্ধে মানবাধিকার হরণের বিপুল অভিযোগ রয়েছে।
3
১২ বছরের ক্যারিয়ারে ৩৫টি চলচ্চিত্রে অভিনয় করা আমান রেজা ও বিটিভির 'ছায়াছন্দ' উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখা প্রিয়াঙ্কা জামান প্রথমবারের মতো জুটি বাঁধলেন। তবে একটিতে নয়, দুটি কাজে একসাথে পথচলতে শুরু করেছেন তারা। ঢাকাই সিনেমার এইদুই নায়ক-নায়িকা রবীন্দ্রনাথের গান নিয়ে তৈরি দুটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। অপরদিকে অপূর্ব রানার 'যন্ত্রণা' সিনেমায় তাদের দেখা যাবে। দুটি রবীন্দ্রসংগীতের ভিডিওর জন্য প্রায় ১০ দিন আগে মেডেলিং করেন আমান-প্রিয়াংকা। গান দুটি গেয়েছেন আব্দুল আলীম। গান দুটি হলো-'মনে রবে কি না রবে আমারে' এবং 'ভেঙে মোর ঘরের চাবি'। আর দীন ইসলাম শাহরুখ দুটি গানেরই সংগীতায়োজন করেছেন। দুই গানের শুটিং হয়েছে রাজধানীর গুলশান, হাতিরঝিল, লালবাগ এলাকায়। কিছুদিনের মধ্যে দেশের শীর্ষ কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভিডিও দুটি প্রকাশ পাবে। ভিডিও দুটির নির্মাতা মিনহাজ কিবরিয়া। অপরদিকে আজ সোমবার পূবাইলে 'যন্ত্রণা'র শুটিং শুরু করেছেন তারা। তাদের পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। এই প্রথম সিনেমা নিয়ে তারা আশাবাদী। এ সিনেমায় নায়ক বাপ্পী চৌধুরীও অভিনয় করছেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
2
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদিত ১২০ মোওয়াট বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বুধবার বিকালে এ ইউনিটটি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়। প্রায় ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিটের হাই ভোল্টেজ লাইনটি তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় নবনির্মিত ৪০০-২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু দু'দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এবারের বিজ্ঞান মেলায় ৩টি কলেজ, একটি উন্মুক্ত বিশেষ গ্রুপসহ ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের আবিষ্কার নিয়ে অংশগ্রহণ করেছেন। বিডি প্রতিদিন/কালাম
6
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্দানে অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্দানে অস্ত্র বিক্রির ক্ষেত্রে প্রাথমিক অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে যুক্তরাষ্ট্রের আইন পরিষদ কংগ্রেস যদি বাধা দেয়, তবে এই অনুমোদন কার্যকর থাকবে না। সৌদি আরব ও আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের নতুন অস্ত্র বিক্রির এই অনুমোদন এমন সময় এলো, যখন প্রতিবেশী ইরানের সাথে দেশগুলোর সম্পর্কে উত্তেজনা চলছে এবং ইয়েমেনে ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীরা সৌদি-আমিরাত লক্ষ্য করে হামলা জোরদার করছে। নতুন অনুমোদনে সৌদি আরব দুই কোটি ৩৭ লাখ ডলার ব্যয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য ৩১টি কমিউনিকেশন ও নেভিগেশন টার্মিনাল কিনতে পারবে। অপরদিকে সংযুক্ত আরব আমিরাত ছয় কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে বিবিধ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার খুচরা সরঞ্জাম কিনছে। এছাড়া নতুন অনুমোদনে জর্দানের কাছে যাবতীয় সরঞ্জামসহ ১২টি এফ-১৬সি ব্লক ৭০ যুদ্ধবিমান বিক্রি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, মধ্যপ্রাচ্যে মিত্রদের বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দেয়া হবে। তবে গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ইয়েমেনে হামলায় ব্যবহার হয় এমন অস্ত্র সহায়তা সৌদি জোটকে দেওয়া হবে না। তবে সে অঙ্গীকার ভেঙে নভেম্বরে সৌদি আরবের কাছে ৬৫ কোটি ডলারের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদনের দেওয়া হয়। তখন এর নিন্দা জানান মার্কিন কংগ্রেস সদস্যরা। সূত্র : আলজাজিরা
3
দলের 'নিবেদিতপ্রাণ' কর্মীরাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মহানগর আওয়ামী লীগের নেতা এম এ আজিজকে স্মরণ করে বলেন, 'বারবার আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। কিন্তু নিবেদিতপ্রাণ কর্মীরা এই দলকে টিকিয়ে রেখেছেন।' আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম ও এম এ আজিজের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, 'ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটির আমরা দুটি কমিটির খসড়া করেছিলাম। সেখানে আমরা তাঁকে সভাপতি করেছিলাম। আমরা এই কমিটিগুলো দেব। তিনি বলেন, এক-এগারোর প্রেক্ষাপটে ও সিটি নির্বাচনে যাঁরা দলের পক্ষে কাজ করেছেন, দুর্যোগ মোকাবিলা করেছেন, কমিটিতে তাঁদের সম্মান দিতে হবে। প্রায় সাড়ে ৪০০ নেতা-কর্মীর নাম আমার কাছে এসেছে। সবকিছু তৈরি করা, আমার কাছে রয়েছে।' শেখ হাসিনা বলেন, 'এম এ আজিজের মৃত্যুতে ঢাকা মহানগর আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের প্রতিটি সংগ্রামে এম এ আজিজ পরিবারের অবদান রয়েছে। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে এই পরিবারের সঙ্গে সম্পর্ক।' তিনি বলেন, 'এক-এগারোর সময় আমাকে যখন গ্রেপ্তার করা হলো আমার মুক্তির জন্য কখনো কারাগারের সামনে, কখনো কোর্টে এম এ আজিজ সক্রিয় ছিলেন। সেই সময় মহানগর আওয়ামী লীগ সক্রিয় ছিল বলেই মুক্তির বিষয়টি ত্বরান্বিত হয়েছিল।' শেখ হাসিনা ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, 'ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বলব, কীভাবে একজন সব ত্যাগ করতে পারে, দেশের জন্য, জনগণের জন্য এবং সংগঠনের জন্য; এটা শিক্ষণীয়। এই শিক্ষা যেন সবাই গ্রহণ করে; এই সংগঠনকে আরও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে তাঁদের আত্মা শান্তি পাবে।' এম এ আজিজকে স্মরণ করে শেখ হাসিনা আরও বলেন, 'তাঁর ছেলে আজ কমিশনার। আশা করব, বাবার আদর্শ নিয়ে সে তাদের পরিবারের ঐতিহ্য বজায় রেখে কাজ করে যাবে। আমি আছি তার পরিবারের পাশে।' ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এম এ আজিজ-পুত্র ওমর বিন আবদুল আজিজ প্রমুখ।
9
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক টেস্ট সিরিজ কাটাল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে দ্বিতীয়বার টেস্টে ধবলধোলাই করার দারুণ এক সুযোগ ছিল তাদের সামনে। দলের নিয়মিত অধিনায়ক হোল্ডারের অভাব মাঠে বেশ টের পেয়েছে স্বাগতিকরা। শেষ টেস্টে সফরকারীদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে তারা। তবে জো রুট এবং শ্যানন গ্যাব্রিয়েলের মধ্যে তর্কাতর্কী উর্দ্ধে উঠে গেছে সেসবের। টেস্টে অবশ্য স্লেজিং নতুন কিছু নয়। কিন্তু গ্যাব্রিয়েলের মন্তব্য নিয়ে চলছে নানা কল্পনা জল্পনা। ব্যক্তিগত আক্রমণ নাকি বর্ণবিদ্বেষ? নাকি গালাগালি তা নিয়েও উঠেছে প্রশ্ন। ক্যারিবীয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও ইংল্যান্ড অধিনায়ক জো রুটের মধ্যে তুমুল তর্কাতর্কিতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারকেও। এছাড়া আইসিসির নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে শ্যানন গ্যাব্রিয়েলের বিরুদ্ধে। সেন্ট লুসিয়ায় মঙ্গলবার তৃতীয় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন জো রুটকে উদ্দেশ্য করে কিছু বলেন ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল। তবে গ্যাব্রিয়েলের কথা স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েনি। ধরা পড়েছে রুটের উত্তর, 'সমকামী হওয়ার মধ্যে কোনও অপরাধ নেই।' যা স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছে। প্রশ্ন এখানেই, শ্যানন এমন কী বলেছিলেন যে রুটকে ওমন উত্তর দিতে হলো? তার এই মন্তব্যের জন্য তাকে মাঠেই সতর্ক করে দেন আম্পায়ার। বিষয়টি নিয়ে রুটকে প্রশ্ন করলে তিনি বিদ্বেষ এড়িয়ে গেলেন, 'এটা টেস্ট ক্রিকেট। গ্যাব্রিয়েল আবেগপ্রবণ। ম্যাচ জেতার চেষ্টা করেবে। তবে কিছু মন্ত্যকের কারণে ঝামেলায় পড়তে হয়। এমনিতে গ্যাব্রিয়েল ভাল মানুষ।' মাঠের স্লেজিং নিয়ে রুট বলেন, 'এসব মাঠেই ফেলে আসা উচিত। এ নিয়ে কিছু বলতে চাই না।'
12
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরকীয়ায় জড়ানোর অভিযোগে এক নারীর মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার সকালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।আটককৃতরা হলেন জাহের আলী ছেলে মেরাজুল, মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার, ফেরদৌসা আক্তার ও রাশিদা বেগম।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগীর স্বামী মারা যাওয়ার পর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই নারী। বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জানতে পারেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। গত ২২ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে তাঁর বাবার বাড়ি আসতে বলেন তানজিনা আক্তার। পরে সেখানে গেলে তানজিনা ও তাঁর বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে মারধর করেন এবং ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেন।এ ঘটনাটি তাঁরা ভিডিও করে রাখেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাশেদা নামের এক নারী বিধবা মহিলাকে কাঁচি দিয়ে মাথার চুল কাটছে। দুজন যুবক বিধবার হাত ধরে রেখেছে। বিধবা নারীর চুল কাটতে রাশেদাকে সহযোগিতা করছে তারা। অন্য একজন যুবক ভিডিও ধারণ করছে। আর পাশে দাঁড়িয়ে কয়েকজন উল্লাস করছে।উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে গত কোরবানির ঈদের ৫ দিন পর ঘটনাটি ঘটেছে বলে গ্রামবাসী সূত্রে জানা যায়। বৃহস্পতিবার দুপুরে কে বা কারা ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এরপর থেকে সংবাদকর্মী ও পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়।এই ব্যাপারে সরাইল থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ ৪ জনকে আটক করেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী ৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে। মামলা প্রক্রিয়াধীন।
6
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ২৫ বছর ধরে মো. হারুনুর রশীদ খান শিবপুরের উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হারুনুর রশীদ খানকে শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মুহসীন নাজিরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো। মুহসীন নাজির শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়ার সঙ্গে সমন্বয় করে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন। তবে ঠিক কী কারণে মো. হারুনুর রশীদ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো, তা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, হারুনুর রশীদ খানকে কেন্দ্র করেই স্থানীয় আওয়ামী লীগের সব কর্মসূচি চলত। তিনি ইচ্ছেমতো যোগ্যতা বিবেচনা না করে স্বজনদের মধ্যে পদ-পদবি বিতরণ করে সংগঠন তৈরি করেছিলেন। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে নেতা-কর্মীদের দলীয় পদ দেওয়ার অভিযোগ রয়েছে। মনোনয়ন বাণিজ্য, নিয়োগ-দুর্নীতির অভিযোগও করছেন নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে একটি ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে মো. হারুনুর রশীদ খানের বিরুদ্ধে। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। এর জেরে কেন্দ্রে তাঁর বিরুদ্ধে অভিযোগ গেলে কেন্দ্রের নির্দেশে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে মো. হারুনুর রশীদ খান বলেন, 'আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে আমি নাকি বক্তব্য দিয়েছি, এমন অভিযোগ কেন্দ্রে জানিয়েছেন বর্তমান ও সাবেক সাংসদ। ২০১৯ সালে পুটিয়া ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে আমার বক্তব্যের একটি অংশ নেত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। এ কারণে আমাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে, তা মিথ্যা। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।' তিনি বলেন, তিনি একটি আবেদন কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠাবেন। তাঁর বিশ্বাস, নেত্রী বিষয়টি পুনর্বিবেচনা করবেন। এই বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করে সব জানাবেন। জানতে চাইলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন বলেন, সংগঠনের আদর্শবিরোধী নানা কার্যকলাপ ও নৈতিক স্খলনের জন্য হারুনুর রশীদ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আশা করছেন, যাঁকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে, তিনি নতুন উদ্যমে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে দলে সাংগঠনিক কাঠামো পুনরুদ্ধার করবেন।
9
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান কবির ওই কাজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রকৌশলী রকিব হাসান উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসনিম সিদ্দিকী বলেন, দীর্ঘদিনের পুরোনো ভবনে একটি অফিস কক্ষ ও তিনটি শ্রেণিকক্ষে কষ্টে পাঠদান চলছিল। ভবন নির্মাণকাজ শেষ হলে কষ্ট লাঘব হবে।
6
সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশ পেলে যেকোনো মুহূর্তে এবং যেকোনো জায়গায় পরমাণু বিস্ফোরণ ঘটাতে পারে উত্তর কোরিয়া। গত মঙ্গলবার বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে। আঘাত হানার আগেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিতে সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাড (টার্মিনাল হাই-অলটিচিউড এরিয়া ডিফেন্স - টিএইচএএডি) স্থাপন করে আমেরিকা। এতে আমেরিকাকে ব্যয় করতে হয়েছে এক বিলিয়ন ডলার। আমেরিকার অনবরত হুমকির মুখেই গত শনিবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তবে সেটি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তারা অবশ্য এও জানিয়েছে, এটি নতুন ধরনের কোনো অস্ত্রের সফল পরীক্ষাও হতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেসময় হুমকি দিয়ে বলেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ না করলে উত্তর কোরিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাত বেঁধে যেতে পারে। বিডি প্রতিদিন/৩ মে, ২০১৭/ফারজানা
3
পটুয়াখালীর গলাচিপায় হত্যা মামলার আসামিসহ জিআর ও ননজিআর ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে গলাচিপা থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-গলাচিপার চরকাজল ইউনিয়নের চর কপালবেড়া এলাকার জাহানারা বেগম (৪০), গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ও বলইবুনিয়া এলাকার নজরুল (২৮), আল আমিন (২৮), ইউসুফ চৌকিদার (৩৮), মোতাহার চৌকিদার (৩৫), আ. আজিজ সিকদার (৬০), হাবিল চৌকিদার (৪৫), সবুজ চৌকিদার (৩৫), আলতাফ চৌকিদার (৫৬) এবং নিজাম মৃধা।সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে গলাচিপার চরকাজল ইউনিয়নের চর কপালবেড়া এলাকা থেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলামের নেতৃত্বে সক্রিয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে ২৪ (৪) ২০ নম্বর হত্যা মামলার আসামি জাহানারা বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়।একই সঙ্গে গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ও বলইবুনিয়া এলাকা থেকে এসআই মৃণাল, এসআই সুকন্ঠ, এসআই কামরুল, এএসআই দিবাকর দাস, এএসআই সুধনসহ ১০ জনের চৌকস দলের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত জিআর ও ননজিআর মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করে গলাচিপা থানা-পুলিশ। আসামিদের গ্রেপ্তার করে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হয়।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, গতকাল দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে গলাচিপা থানা-পুলিশ আসামিদের ধরতে সক্ষম হয়। আমরা আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করেছি।
6
রাশিয়ার পুতিন সরকারের হয়রানির শিকার এক সাংবাদিক নিজের শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন। শুক্রবার দেশটির নিজনি নভগোরড শহরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তরের সামনে গায়ে আগুন ধরিয়ে দেন সাংবাদিক ইরিনা স্লাবিনা। এ সময় এক ব্যক্তি নিজের কোট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন ইরিনা। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পরবর্তীতে মারাত্মক দগ্ধ অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর আল জাজিরার। তিনি 'খোজা প্রেস' নামে একটি স্থানীয় পত্রিকার 'এডিটর ইন চিফ' ছিলেন। পত্রিকাটির মূলনীতি ছিল 'নো সেন্সরশিপ, নো অর্ডার ফর্ম অ্যাবোভ'(উপর থেকে কারো নির্দেশ নয়)। মৃত্যুর আগে নিজের ফেসবুক পেইজে করা এক পোস্টে তার এই অস্বাভাবিক মৃত্যুর জন্য তিনি 'রাশিয়ান ফেডারেশন'কে দায়ী করেছেন। মৃত্যুর একদিন আগেও ইরিনা ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, 'আমার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। তারা আমার ল্যাপটক, নোটবুক এবং আমার মেয়ে ও স্বামীর মোবাইল ফোনসহ ল্যাপটপ নিয়ে গেছে। তিনি আরো লিখেন, 'পুলিশ মূলত আমার বাসায় লিফলেট, ভাউচার এবং ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র খুজঁছিল। রাশিয়ার তদন্ত কমিটি আত্মহত্যার ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তাদের দাবি, 'গতকালের পুলিশি তল্লাশির সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র নেই।' এদিকে পুতিন সরকারের বিরোধীরা বলছে, 'স্লাবিনা বিভিন্ন বিষয়ে সরকার চাপে ছিল। তার সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য বিগত কয়েক বছর ধরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে নানাভাবে হেনস্তা করে আসছিল।'
3
নোট বাতিল নিয়ে ভারতের কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দফতরের সামনে বিক্ষোভ কার্যত সিবিআই বিরোধী আন্দোলনে পরিণত হয়। আর সেখানে নোট বাতিল বিতর্কে চরম আক্রমণ প্রধানমন্ত্রীকে। এ দিন নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে 'ইঁদুরের বাচ্চা'র সঙ্গে তুলনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অতীতেও অনেক 'কুকথা'র জন্য সামলোচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের এই আইনজীবী সাংসদ। এ বার পুরনো সব নজিরকে ছাপিয়ে গেলেন কল্যাণ। এই মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির পক্ষে কল্যাণের বিরুদ্ধে মানহানীর মামলা করার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, এই মন্তব্য থেকে ওনার রুচির পরিচয় পাওয়া গেছে।
3
বগুড়ায় জমে উঠেছে ঈদ বাজার। ছুটি থাকায় বগুড়ার ঈদ মার্কেটগুলোতে উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। ঈদ মার্কেটকে ঘিরে কোন খানেই পা ফেলার জায়গা নেই। রমজানের শুরুতে তেমন ভিড় না থাকলেও ঈদ কাছে চলে আসায় আগের থেকে বেড়েছে বিক্রি। এবার ঈদ পোশাকে বাহারি নামের পোশাক না থাকলেও তরুণদের প্রথম প্রছন্দ পাঞ্জাবি। আর তরুণীরা কিনছে নানা রঙের থ্রি পিচ। বগুড়া নিউ মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে জানা যায়, সবখানেই এখন রঙিন পোশাকের সমারোহ। দেশি-বিদেশি সকল পণ্যে ভরে আছে নিউ মার্কেট এর দোকানগুলো। শুরুতে মার্কেটে ভিড় না থাকলেও এখন ক্রেতা-দর্শনার্থীর ভিড় বেড়েছে আগের থেকে কয়েকগুণ। ঈদ একেবারে কাছে চলে আসায় নতুন পোশাকের জন্য ভিড় বেড়েছে। তার সাথে বেড়েছে বিক্রিও। ক্রেতাদের সামাল দিতে বেগ পেতে হচ্ছে বিক্রেতাদের। এবারের ঈদে এখনো শীর্ষে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, টিশার্ট ও জিন্স। আর মেয়েদের রয়েছে বিভিন্ন নামের থ্রি পিচ, ফোর পিচ ও সুতি জামা। তরুণীরা এবার বেশি কিনছে টিস্যু জামা। পাকিস্তানি থ্রি পিচ, রাউন্ড জামা, ইন্ডিয়ান বিভিন্ন ডিজাইনের জামা, ভার্বি গ্রাউণ্ড, টিস্যু কাপড় দিয়ে বিভিন্ন ডিজাইনের জামা ও থ্রি পিচ, ক্যণ্ডি সিল্ক, কাতান সিল্ক, ভারতীয় কাতান, ফ্লোর টাচ গাউন, অর্গাণ্ডিক থ্রি পিচসহ বিভিন্ন নামের আর রঙের থ্রি পিচ। এছাড়া ব্লক, বাটিকের কাজ করা জামারও চাহিদা সৃষ্টি হয়েছে। শাড়ির দোকানগুলোতে বেশি বিক্রি হচ্ছে টাঙ্গাইল শাড়ি ও সুতি শাড়ি। বিভিন্ন মান আর দামের মধ্যে রয়েছে এই শাড়িগুলো। নিউমার্কেটের পুকুরপাড়ের ব্যবসায়ীরা জানান, রমজানের শুরু থেকে ভীড় কম হলেও ১০ রোজার পর থেকে ক্রেতাদের সংখ্যা বেড়েছে। ছোটদের বিভিন্ন ধরনের গেঞ্জি সেট, শার্ট, মেয়েদের ফ্রগ, পার্টি ফ্রগ, নেট কাপড়ে তৈরি বিভিন্ন ধরণের পোশাক পাওয়া যাচ্ছে। বিডি-প্রতিদিন/শফিক
6
কুমারখালী (কুষ্টিয়া): 'কোন দুষ্টু ও খারাপ প্রকৃতির লোককে লালন করার বাহিনী বাংলাদেশ পুলিশ নয়। বাংলাদেশ বাংলাদেশ একটি ইতিহাস, ঐতিহ্য ও মানবতার পুলিশ। পুলিশের দক্ষতা দিয়ে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সকল অপরাধ নির্মূল করা হবে। অপরাধী তো অপরাধীই; এই বিবেচনায় সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হবে।'কুষ্টিয়ার কুমারখালী থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বক্তব্য দেন। শনিবার (১২ জুন) বিকেলে কুমারখালী থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পুলিশ এখন যে কোন সময়ের চেয়ে দক্ষ ও অভিজ্ঞ বলে উল্লেখ করে কামরুজ্জামান তালুকদার বলেন, 'অপরাধ দমনে সাংবাদিকের সহযোগিতা ও তথ্য একান্ত কাম্য। হাত বাড়ালেই যেন মাদক না পাওয়া যায় এবং মাদকের ব্যাপারটা যেন সহজলভ্য না হয় সেদিকে কক্ষ রাখতে হবে।'মতবিনিময় সভায় ওসি আরও বলেন, 'মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। ভুলের সমালোচনা না করে, সঠিক তথ্য ও অভিযোগ নিয়ে কাজ করতে হবে। দালালমুক্ত থানা গঠনে সংবাদপত্রের মাধ্যমে জনগণের দোর গোড়ায় এ ম্যাসেজ পৌঁছে দিতে হবে-থানায় মামলাসহ যেকোনো সেবা নিতে টাকা লাগেনা।'কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক বকুল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি মাহামুদ শরীফ, ডনেট বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি এস এম আকমল হোসেন কোকো, বাংলা টিভির প্রতিনিধি এম এ উল্লাস, দি বাংলাদেশ টু'ডের প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, চ্যানেল এস ও বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মনোয়ার হোসেন, বিজয় টিভির স্টাফ রিপোর্টার তানভির লিটন, দৈনিক বর্তমান দিন পত্রিকার প্রতিনিধি কাজু আহমেদ, দৈনিক নয়া দিগন্তের সোহাগ মাহমুদ, দৈনিক আমার সংবাদের মাসুদ রানা, দৈনিক স্বদেশ বিচিত্রার সবুজ আহমেদ, চ্যানেল এস এর ক্যামেরা পারসন সাকিব ফারহান, দৈনিক দেশতথ্য পত্রিকার কুমারখালী প্রতিনিধি ছাব্বির হোসেন উপস্থিত ছিলেন।
6
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইসমত আরা (৩১) নামে এক নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (০৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ী দাখিল মাদ্রাসাকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত জানা গেছে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ইসমত আরার স্বামী নাহিদুল ইসলাম স্বপন সাংবাদিকদের বলেন, সকালে স্ত্রীকে নিয়ে টিকা কেন্দ্রে গিয়েছিলাম। স্বাস্থ্যকর্মী প্রথমে ইসমত আরার বাম হাতে টিকা দেন। ইসমত আরা ডান হাত দিয়ে তার টিকা গ্রহণের স্থান ধরে রেখেছিলেন। সে সময় অন্য এক স্বাস্থ্যকর্মী তার ডান হাতেও টিকা দেন। এ ঘটনায় নাহিদুল ইসলাম স্বপন উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, ভুলবশত ইসমত আরাকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি ভালো আছেন। টিটন বলেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে (আরএমও) তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সারা দেশে একযোগে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। শনিবার (০৭ আগস্ট) থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
6
বিশ্বের দরিদ্র দেশগুলো করোনাভাইরাসের টিকা নিয়ে সংকটে রয়েছে। এসব দেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীও টিকা পাচ্ছে না। আর অন্যদিকে ধনী দেশগুলোতে উচ্চ ঝুঁকিতে না থাকা তরুণদেরও টিকা দেওয়া হচ্ছে। এটিকে বৈশ্বিক ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। খবর রয়টার্সের। ডব্লিউএইচওর প্রধান বলেছেন, আফ্রিকায় গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বিপজ্জনক হলো, করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'বিশ্ব ব্যর্থ হয়ে যাচ্ছে। বিশ্ব সম্প্রদায় ব্যর্থ হয়ে যাচ্ছে।' স্বল্পআয়ের দেশগুলোতে টিকা সরবরাহ করতে অনিচ্ছুক দেশগুলোকে কঠোর শাস্তির আওতায় আনার কথা বলেন তেদরোস। এসব দেশগুলোর যুক্তি ছিল, আফ্রিকার দেশগুলো সঠিকভাবে টিকা কর্মসূচি পরিচালনা করতে পারবে না। তবে এসব দেশের তিনি নাম উল্লেখ করেননি। তিনি পরিস্থিতিকে এইডস রোগের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট সংকটের সঙ্গে তুলনা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এ প্রসঙ্গে বলেছেন, 'আমি মনে করি এ ধরনের ভাবনা অতীতের জন্য প্রযোজ্য। দরিদ্র দেশগুলোতে এখন প্রধান সমস্যা হলো টিকার সংকট। দরিদ্র দেশগুলোর এখন টিকা প্রয়োজন।' তেদরোস আরও বলেন, 'ধনী দেশের সঙ্গে দরিদ্র দেশের পার্থক্য হলো টিকা থাকা অথবা না থাকা। টিকার এই বৈষম্য বৈশ্বিক অন্যায়, অবিচার ও অসমতাকে পুরোপুরি প্রকাশিত করেছে। আমাদের পরিস্থিতির সম্মুখীন হতে হবে।' বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবাবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, শিল্পোন্নত দেশের তুলনায় উন্নয়নশীল দেশগুলো কলেরা, পোলিওর মতো সংক্রামক রোগের টিকাদান কর্মসূচিতে বেশি সফলতা দেখিয়েছে। টিকা ব্যবহার করতে পারবে কি না, এই আশঙ্কায় টিকা সরবরাহ না করা একধরনের ঔপনিবেশিক মানসিকতা। এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে টিকা সরবরাহকারী জোট কোভ্যাক্স ও গ্যাভি ১৩২টি দেশে নয় কোটি ডোজ টিকা সরবরাহ করেছে। ভারত টিকা রপ্তানি বন্ধের পর থেকে কোভ্যাক্স ও গ্যাভিতে টিকা নিয়ে সংকট তৈরি হয়েছে। ডব্লিউএইচওর জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রুস অ্যাইলওয়ার্ড বলেন, এ মাসে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকা, ভারতের সেরাম ইনস্টিটিউড, জনসন অ্যান্ড জনসনের টিকার কোনো ডোজ আসেনি।
3
মাদারীপুরের কালকিনিতে লাউ গাছ লাগানোর জেরে ৬০ বছরের এক বৃদ্ধকে হাত-পা বেঁধে বেদম মারধর করার অভিযোগ উঠেছে। বাবাকে বাঁচাতে এগিয়ে এসেও রক্ষা পায়নি ৯ শ্রেণিতে পড়ুয়া মেয়েটি। গুরুতর অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার পশ্চিম পাঙ্গাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার জানায়, মাদারীপুরের কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাশিয়া এলাকার বৃদ্ধ আশরাফ আলী শিকদার বাড়ির উঠানে সম্প্রতি লাউ গাছ লাগান। এ নিয়ে প্রতিবেশি বাচ্চু ফকিরের সাথে বেশ কিছুদিন ধরে বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে আশরাফ আলী শিকদার লাউগাছের মাথা কাটতে গেলে বাচ্চুর সাথে প্রথমে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বাচ্চু ও তার লোকজন বৃদ্ধের হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে তাকে বেদম মারধর করার অভিযোগ ওঠে। বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসে ৯ম শ্রেণিতে পড়ুয়া বৃদ্ধের মেয়ে ঋতু খানম। কিন্তু অভিযুক্তদের হাত থেকে রক্ষা পায়নি সেও। এ সময় বাবা ও মেয়ে দুজনকে বেঁধে ৮ থেকে ১০জন কিলঘুষি, লাথি মেরে আহত করে। পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশ। স্বজনদের সহযোগিতায় ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শান্তি চেয়েছেন স্বজন ও এলাকাবাসী। বিডি প্রতিদিন/হিমেল
6
পূর্বপুরুষদের স্মরণে মিঠাপুকুরে গত বৃহস্পতিবার রাতে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িগুলো দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠেছিল। প্রায় প্রতিটি বাড়িতে মাটির তৈরি প্রদীপ প্রজ্বালন করতে দেখা গেছে।এবার মন্দির ও বাড়িতে হামলার প্রতিবাদে দীপাবলি উৎসব বর্জন করার কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। তারপরও গ্রামাঞ্চলে বাসরত হিন্দু ধর্মাবলম্বীরা দীপাবলি পালন করেছেন।চিথলী দক্ষিণ পাড়ার গৃহিণী ঝরনা রানী বলেন, ধর্ম চিরন্তন সত্য। কোনো ধরনের হুমকি ও ভয়ভীতির কারণে ধর্মীয় উৎসব বন্ধ হয় না, হতে পারে না। তা ছাড়া দীপাবলির আলোয় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশ ঘটে। এই আলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে।দীপাবলি বর্জন করা প্রসঙ্গে কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা প্রকৌশলী অজয় দেবনাথ বলেন, ধার্মিকেরা ধর্ম পালন করবেন। কে হুমকি দিল, কে ভয় দেখাল, এসবে ধর্মকর্ম বন্ধ হয় না। দীপাবলি ছাড়াও মহাধুমধামে শ্যামা পূজা করা হয়েছে। কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।উপজেলার কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের পুরোহিত কানাই চক্রবর্তী জানান, প্রতি বছর শ্যামা পূজার সময় অমাবস্যা তিথিতে হিন্দু ধর্মের মানুষ দীপ জ্বালিয়ে প্রয়াত পূর্ব পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁদের স্মরণ করেন।নির্বিঘ্ন উৎসব পালনে গ্রাম পুলিশ দিয়ে টহলের ব্যবস্থা করা হয়েছিল বলে জানান মিলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী।বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত আজকের পত্রিকাকে বলেন, 'আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছি। তবে আলোর উৎসব বর্জন করা হয়েছে। যেমন আতশবাজি ও ফটকা ফোটানো হয়নি। ছিল না বৈদ্যুতিক আলোকসজ্জা।'
6
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানারকম কড়াকড়ি আরোপ করেও যখন মানুষকে ঘরে রাখা যাচ্ছে না, তখন উজ্জ্বল ব্যতিক্রম রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি গ্রাম। সাহাপাড়া নামের গ্রামটিতে এখনও কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হননি। এমনকি আশেপাশের এলাকাতেও আক্রান্ত কেউ নেই। তারপরও গ্রামের মানুষের সুরক্ষার স্বার্থে একদল তরুণ উদ্যোগী হয়ে সবাইকে বুঝিয়ে বন্ধ করে দিয়েছেন তিনটি প্রবেশপথ। রাস্তায় বাঁশের তৈরি ব্যারিকেড দিয়ে ঘোষণা করা হয়েছে 'লকডাউন'। মিঠাপুকুরের শঠিবাড়ী হরিপুরের সাহাপাড়ায় প্রায় ৩০০ পরিবারের বসবাস। বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন গ্রাম থেকে বেরিয়ে কর্মস্থলে যেতেন ও ফিরে আসতেন। তবে করোনা ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটি, যানবাহন ও দোকানপাট বন্ধের ফলে এখন বেশিরভাগই বাড়িতে থাকছেন। অবশ্য অন্যান্য এলাকার কিছু মানুষ সাহাপাড়ার ভেতর দিয়ে তাদের গন্তব্যে যান। এতে তাদের কারও মাধ্যমে করোনা ছড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ফলে রোববার সন্ধ্যা থেকে সাহাপাড়া লকডাউন করা হয়। গ্রামটির ভক্তসংঘ সম্প্রদায় নামের একটি সংগঠনের সভাপতি দিলীপ চন্দ্র বর্মণ সমকালকে বলেন, 'সাহাপাড়ায় প্রবেশের তিনটি পথ আছে। সরদারের মোড়, বটের তলের মোড় ও বাজারের গলি। তিনটি প্রবেশপথই বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো যানবাহন ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। অবশ্য জরুরি প্রয়োজনে হেঁটে চলাচলের সুযোগ রাখা হয়েছে। আর কেউ অসুস্থ হয়ে পড়লে তো ভিন্ন কথা। গ্রামের কেউ যেন করোনা আক্রান্ত না হন সেজন্যই এটা করা হয়েছে। সাময়িক কষ্ট হলেও সবাই এটা মেনে নিয়েছেন।' গ্রামটির বাসিন্দা ব্যবসায়ী সাধন চন্দ্র বর্মণ জানান, তরুণদের একটি দল পুরো বিষয়টির তত্ত্বাবধান করছে। কেউ যেন নির্দেশনা অমান্য করে গ্রামের বাইরে না যান সে বিষয়ে নজর রাখছেন কয়েকজন। বেশিরভাগ মানুষ নিজে থেকেই সচেতন, অল্প কয়েকজনকে হয়তো বুঝিয়ে বলতে হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জমায়েত না হওয়ার ব্যাপারে সতর্ক করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে গ্রামের সবাই নিরাপদ থাকতে পারবেন বলে আশা করছেন তিনি।
6