text
stringlengths
1
58.1k
label
int64
0
12
চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল সেটা সাময়িক ভাবে বিরতিতে আছে। কিন্তু এ সপ্তাহেই দুই দেশের শীর্ষ পর্যায়ের এক বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু বেইজিং কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা বাণিজ্য চুক্তিতে আসতে ক্রমাগত চাপের মুখে পড়ছে? ধীরগতির অর্থনীতিবাণিজ্য যুদ্ধ চীনের অর্থনীতিকে হয়ত মন্দার দিকে নিয়ে নিয়ে যাবে না কিন্তু এটা অবশ্যই পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যাবে। গ্রোথ ডাটা গত সপ্তাহে যে প্রতিবেদন দিয়েছে তাতে দেখা যাচ্ছে ১৯৯০ সালের পর এটাই চীনে সবচেয়ে কম গ্রোথ রেট। কিন্তু এটাও ততটা চিন্তার বিষয় না। যতটা না অন্য তথ্য গুলো দু:চিন্তার কারণ হচ্ছে। ক্রেতা বা ভোক্তাদের অনুভূতি এবং খুচরা বিক্রয় খুব দ্রুত দুর্বল হয়ে পড়ছে। ছোট এবং মাঝারি ধরণের কোম্পানি গুলো কম অর্ডার এবং মজুদের ব্যাপারে সেই ধাক্কাটা বুঝতে পারছে। আর এই চাপটাই পড়ছে কমিউনিস্ট পার্টির উপর। প্রেসিডেন্ট শি জিংপিং যে এই বিষয়ে খুব কম নজর দিয়েছেন সেটাই প্রতিফলিত হচ্ছে। প্রেসিডেন্ট শি জিংপিং এর বৈধতার ভিত্তি হল চীনকে শক্তিশালী রাখা। চীনে আমেরিকার প্রতিষ্ঠান গুলো একটা চুক্তি চায়এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চাপের মধ্যে রয়েছে একটা চুক্তি করার জন্য। চীনে যেসব মার্কিন কোম্পানি রয়েছে তারা ট্রাম্প প্রশাসন তাদের ব্যবসার উপর যে শুল্ক আরোপ করেছে তার প্রভাব নিয়ে অভিযোগ করছে। কিন্তু তারা চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেন একটা ভালো চুক্তি করে। ওয়াশিংটন ডিসির আকিন গাম্প নামে একটি ল ফার্মের ইন্টারন্যাশনাল ট্রেড পার্টনার স্টেফেন খো, বলেছেন "এই প্রশাসন শুল্কের মাধ্যমে মার্কিন অর্থনীতির স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে রাজি আছে"। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চুক্তি হলে সেটা সবার জন্য ভালো হবে। যতদিন এই পরাশক্তি একে অপরের পণ্যের উপর শুল্ক আরোপ করতে থাকবে ততই ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে হবে। কোম্পানি গুলো কম লাভ করবে। আর বিশ্ব অর্থনীতির গতি কমে যাবে। উভয় পক্ষই একটা চুক্তি করে সমাধানে আসতে এখন চাপের মধ্যে আছে।
3
কিশোরগঞ্জের নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। মঙ্গলবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পলিত হয়। এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির, প্রগতিশীল নেতা অনল চক্রবর্তী কানু, জুনায়েদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, এসব দাবিতে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ এর আগেও মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিডি প্রতিদিন/কালাম
6
ব্যক্তিগত প্রয়োজনে রাস্তার পাশে বালু রাখার কারণে ও ড্রেনের মুখ বন্ধ করে দেওয়ায় ঈশ্বরদীতে একটি সড়কে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।গত ১৫ দিন ধরে দুটি মার্কেট, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালেও কোনো ফল পাননি বলে অভিযোগ এলাকাবাসীর। ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন ও পাবনা-পাকশী আঞ্চলিক মহাসড়কের নতুনহাট গোলচত্বর ও নতুন হাট মোড়ের সঙ্গে সংযোগ ও যোগাযোগের একমাত্র এই রাস্তায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার উত্তর দিকের বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, এই রাস্তার পানি নিষ্কাশনের ড্রেনের মুখ ঢালাই করে বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ মন্ডল নামের এক ব্যক্তি। তিনি তার নিজের প্রয়োজনে সরকারি রাস্তা ঘেঁষে কয়েক ট্রাক বালু স্তুপ করে রাখার কারণে এই রাস্তার পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে গেছে। এই রাস্তার প্রায় ৩৫-৪০ ফুট অংশ স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এতে এই রাস্তার দুপাশে দুটি মার্কেট, ব্যাংক, দোকানপাট ছাড়াও বসবাসকারী বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। সামান্য বৃষ্টিতে এ রাস্তায় এখন হাঁটু পানি জমে যায়। সবসময় রাস্তায় পানি জমে থাকার কারণে চলাচলে চরম দুর্ভোগে পড়ছেন মানুষ। এ বিষয়ে আব্দুল লতিফ মন্ডল বালু স্তুপ করে রাখা ও ড্রেন বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, রাস্তার পানি আমার জমিতে আসার কারণে আমি ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছি। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান জানান, এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি আমি শুনেছি। উপজেলা প্রকৌশলীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
6
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া ব্রিজ এলাকায় এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ইপিজেড বাস্তবায়ন মঞ্চের আহবায়ক হাজী একরাম হোসেন বাদল।বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, জেলা জাসদের সভাপতি গোলাম ফারুক মনা, জেলা সিপিবি নেতা মিহির ঘোষ, জেলা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্যসচিব জাহাঙ্গীর কবির তনু প্রমুখ।বক্তারা বলেন, পলাশবাড়ীর সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড নির্মিত হলে রাজপথ, রেলপথ, নৌপথ, হেলিপ্যাড কাছাকাছি হওয়ায় বিনিয়োগকারী ব্যক্তি-প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী হবে। স্থানটি জেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় গাইবান্ধা সদরসহ সাত উপজেলার কর্মজীবী মানুষসহ আশপাশের জেলার মানুষ ইপিজেড এলাকায় সহজে যোগাযোগ করতে পারবেন। সে লক্ষ্যে গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় ফসলি জমিতে ইপিজেড স্থাপন না করে পলাশবাড়ীর ঢোলভাঙ্গা সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
6
মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি বলেছে, সরকার চাইলে সাহায্য দিতে প্রস্তুত তারা। তবে এজন্য বাংলাদেশকে সহায়তা চাইতে হবে ।সোমবার বিকেলে সচিবালয়ে সফররত এডিবির দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক (ডিজি) হুন কিম সাংবাদিকদের একথা বলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হুন কিম। তবে কী পরিমাণ সহায়তা দেওয়া হতে পারে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এডিবি'র ডিজি।এদিকে, অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের মতো এডিবির কাছেও রোহিঙ্গাদের জন্য সহায়তা চাওয়া হবে।কবে নাগাদ এ সহায়তা চাওয়া হবে-জানতে চাইলে মুহিত জানান, এখনও সে সিদ্ধান্ত হয়নি। কীভাবে (সহায়তা) পাওয়া যেতে পারে, তার প্রক্রিয়া নিয়ে চিন্তা-ভাবনা চলছে। এ লক্ষ্যে একটি প্রকল্প তৈরি করতে হবে বলে জানান অর্থমন্ত্রী।তিন দিনের সফরে রোববার ঢাকায় আসেন এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের ডিজি হুন কিম। মূলত ঢাকায় এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারাকাশকে পরিচয় করিয়ে দিতেই বিকেলে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হুন কিম। বৈঠক শৈষে অর্থমন্ত্রী ও এডিবি'র ডিজি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।বাংলাদেশকে আগামী পাঁচ বছরে ৮০০ কোটি ডলার বা ৬৪ হাজার কোটি টাকার সমপরিমাণ সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন এডিবির ডিজি। তিনি বলেন, 'বর্তমানে বছরে গড়ে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার পাচ্ছে বাংলদেশ। আগামীতে বাংলাদেশ আরও বেশি সহায়তা পাবে। এর পরিমাণ হবে বছরে দেড়শ কোটি ডলার।'বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করে তিনি আরও বলেন, 'অর্থ কোনো সমস্যা নয়। বাংলাদেশেকে সবসময় সহায়তা করতে চায় এডিবি। তবে এটি নির্ভর করবে দেশটি কী পরিমাণ সহায়তা ব্যবহার করতে পারে।'এক প্রশ্নের জবাবে হুন কিম বলেন, 'এডিবি একটি বহুজাতিক ঋণদাতা সংস্থা। কাজেই রোহিঙ্গা ইস্যুতে অনুদান নয়, ঋণ দেওয়া হবে।'তিনি আরও জানান, রোহিঙ্গাদের জন্য তাদের সমবেদনা আছে। এজন্য সব ধরনের সহায়তা দিতে রাজি এডিবি।বন্যাদুর্গত এলাকায় সহায়তা প্রসঙ্গে এডিবির ডিজি বলেন, 'বন্যাদুর্গতদের জন্য এডিবি'র সহায়তা খুবই সামান্য। প্রকৃতপক্ষে বাংলাদেশের অর্থনীতি অনেক বড় হয়েছে। এখন ২০০ বিলিয়ন ডলারের বেশি অর্থনীতি। সেখানে এডিবি'র দেড়শ কোটি ডলার খুব বেশি নয়।'বাংলাদেশ যতো বেশি খরচ করতে পারবে এডিবি ততো বেশি বিনিয়োগ করবে বলে জানান তিনি।রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংকও সহায়তা করতে চায়। সংস্থাটি ৩০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্বব্যাংকের কাছে এ বিষয়ে সাহায্য চাইলেও এডিবিকে এখনও অনুরোধ করেনি সরকার।রোহিঙ্গা ইস্যুতে সরকারের খরচ বাড়ছে, এতে বাজেটে চাপ পড়বে কী-না-জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, 'ভেবেছিলাম সমস্যা হবে। এখন দেখছি তেমন সমস্যা হবে না। কারণ তাদের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী ও ত্রাণ পাওয়া যাচ্ছে। বিভিন্ন দেশ ও দাতা সংস্থা এ বিষয়ে ইতিবাচক সাড়া দিচ্ছে।'উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে নিপীড়ন-নির্যাতনের মুখে গত ২৫ আগস্ট থেকে ৬ লাখ ২২ হাজারেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে আসা আরও প্রায় ৫ লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে রয়েছে।
0
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিষয়াবলি চূড়ান্ত করতে ঢাকায় আসছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। আগামী ৪ মার্চ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জয়শংকরের দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ ঠিক করার জন্য দুপক্ষ আলোচনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি অংশ নেবেন। পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা হবে।' নরেন্দ্র মোদির সফরের সময়ে আলোচ্যসূচি ও যেসব সম্ভাব্য চুক্তি হতে পারে তা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন বলে জানান ওই কর্মকর্তা। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি জয়শংকরের দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে তিনি ঢাকায় এসেছিলেন।
6
নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জসহ ৫টি নৌপথে চলাচলকারী ৭০টি সানকেন ডেক (ছোট আকারের যাত্রীবাহী লঞ্চ) লঞ্চ চলাচলের ওপর থেকে বিআইডব্লিউটিএর স্থগিতাদেশ তুলে না নিলে আদালতে মামলা করার হুমকি দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। আজ মঙ্গলবার রাজধানীর পল্টনে সংগঠনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অন্তত ছয় মাসের জন্য ওই লঞ্চগুলোকে চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান সংগঠনের চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমদ। গত ২০ মার্চ শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজ রূপসী-৯ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এমএল আফসারউদ্দিন ডুবে যাওয়ার ঘটনার পরদিন থেকে নারায়ণগঞ্জ থেকে ৫টি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। এরপর ৩ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা ও লঞ্চ মালিকের মধ্যে বৈঠক হয়। সেখানেও নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সানকেন ডেকবিশিষ্ট এসব লঞ্চ চালুর অনুমতি দেওয়া সমীচীন হবে না বলে সিদ্ধান্ত হয়। ওই সভার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই আজকের সংবাদ সম্মেলন বলে জানান অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান। সংবাদ সম্মেলন শেষে মাহবুব উদ্দিন আহমদকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সেদিন আমাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল।' সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুব উদ্দিন আহমদ বলেন, নারায়ণগঞ্জ একটি পুরোনো নদীবন্দর। ব্রিটিশ আমল থেকে এই বন্দর থেকে ছোট আকারের লঞ্চগুলো অল্প দূরত্বে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মতলব, মাছুয়ান, নারায়ণপুর, ওয়াপদা, সুরেশ্বর ও রামচন্দ্রপুর চলাচল করে আসছে। নারায়ণগঞ্জে এই পর্যন্ত যত দুর্যটনা ঘটেছে, তার সব কটিই কোনো না কোনো কার্গো জাহাজের ধাক্কায় হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো লঞ্চ দুর্ঘটনা ঘটেনি। আইনের তোয়াক্কা না করে গত ২১ মার্চ নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন নৌপথে চলাচলরত ৭০টি লঞ্চের সময়সূচি স্থগিত করে দেয় বিআইডব্লিউটিএ। এতে এসব লঞ্চের সঙ্গে জীবিকা জড়িয়ে থাকা ৪২০টি পরিবার অসহায় অবস্থায় পড়েছে। নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন নৌপথে লঞ্চ চলাচল করার জন্য নদীতে পৃথক লেন করে দিলে দুর্ঘটনার আশঙ্কা কমে যাবে বলে দাবি করেন মাহবুব উদ্দিন আহমদ। এ ছাড়া লঞ্চ চলাচল না হলে যেকোনো সময় শ্রমিক অসন্তোষও দেখা দিতে পারে-হুঁশিয়ারি দেন তিনি। মাহবুব উদ্দিন বলেন, সানকেন ডেকের পরিবর্তে হাইডেক বা ওয়েদার ডেক-বিশিষ্ট ছোট আকারের নতুন জাহাজ তৈরির পাশাপাশি দুর্ঘটনা এড়াতে পৃথক লেনে পরিচালনা করতে হবে। অন্যথায় সংঘর্ষের আশঙ্কা থেকেই যাবে। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের লঞ্চ মালিকরা ছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান। গত ২০ মার্চ নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো রূপসী-৯ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন-২ ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন কয়েকজন। এ ঘটনায় মোট ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বছরের ৪ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় এসকেএল-৩ কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম এল সাবিত আল হাসান ডুবে ৩৪ জনের মৃত্যু হয়।
6
নাটোরের সিংড়া পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ অর্থ বছরে ২৪ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার সচিব মো. আব্দুল মতিন। রবিবার বেলা ১১টায় পৌর কনফারেন্স রুমে এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সঞ্জয় কুমার সাহা, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন। বিডি প্রতিদিন/এমআই
6
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে বাসসের সিনিয়র রিপোর্টার সৈয়দ শুকুর আলী শুভ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সাইফুল ইসলাম ভোট পেয়েছেন ৬০৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আবু দারদা যুবায়ের পেয়েছেন ৩৪৩ ভোট। আর সাধারণ সম্পাদক পদে শুভ পেয়েছেন ৫০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসসের সিনিয়র রিপোর্টার মোরসালিন নোমানী পেয়েছেন ২৭৯ ভোট।বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেন। এক হাজার ৫২১ জন ভোটারের মধ্যে এক হাজার ২৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২১ পদের মধ্যে ১৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৫ প্রার্থী।নির্বাচন কমিশনের চেয়ারম্যান সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের নেতৃত্বে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ।ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-যুগ্ম সম্পাদক মো. মইনউদ্দিন খান (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ ২৪), দপ্তর সম্পাদক জেহাদ হোসেন চৌধুরী (সময় নিউজ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. মহসিন হোসেন, ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়া (আমার দিন), আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন (সংগ্রাম) এবং কল্যাণ সম্পাদক কাওসার আজম (দ্য রিপোর্ট)।কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন-আবদুল্লাহ আল কাফি (আমার দিন), মাহমুদা ডলি (আমার দেশ), জান্নাতুল ফেরদৌস পান্না (আমাদের অর্থনীতি), মো. জাফর ইকবাল (সংগ্রাম), আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন), কামাল মোশারেফ (বাংলাদেশের খবর) এবং এসএমএ কালাম (শীর্ষ নিউজ)।এ ছাড়া সহসভাপতি গ্যালমান শফি (বাংলাভিশন), কোষাধ্যক্ষ মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), নারীবিষয়ক সম্পাদক ঝর্ণা মনি (ভোরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভুইয়া (আমার সংবাদ) ও সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী (ভোরের কাগজ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
6
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে নৌকার পক্ষে মাঠে কাজ করছেন অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু। মহানগর আওয়ামী লীগের এই নেতা দলীয় প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছেন। সর্বশেষ আরফানুল হক রিফাত কুমিল্লা আদালত প্রাঙ্গণে প্রচারণা চালানোর সময় মিঠু সাথে ছিলেন। বিডি প্রতিদিন/আরাফাত
6
নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা সমাপণী (পিইসি) পরীক্ষা দেওয়ার তীব্র আকাংখা নিয়ে কেন্দ্রের গেট ধরে দাঁড়িয়ে থাকা সেই প্রতিবন্ধী মাহিবুল অবশেষে 'ছায়া পরীক্ষা' দেওয়ার সুযোগ পাচ্ছে। সোমবার দ্বিতীয় দিনের মতো আবারও গেটে দাঁড়িয়ে থাকায় বাগাতিপাড়া উপজেলা প্রশাসন এ ছায়া পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (১৭ নভেম্বর) প্রথম দিনেও পরীক্ষা দেওয়ার বাসনায় পুরো আড়াই ঘন্টা গেটে দাঁড়িয়ে ছিল মাহিবুল। বিষয়টি নিয়ে দৈনিক ভোরের কাগজ অনলাইনে পড়ালেখার জন্য এতোটা মরিয়া প্রতিবন্ধী শিশুটি! শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সমাজসেবা অফিসার রেজাউল করিম জানান, গণমাধ্যমে প্রকাশিত খবরটি নজরে এলে সোমবার সকালে আবারও মাহিবুলকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সাথে আলোচনা করেন। পরে মাহিবুলকে ইউএনও কার্যালয়ে ডেকে পরীক্ষার আদলে এক ছায়া পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই পরীক্ষা গ্রহন করা হবে শুধুই শিশু মনের মাহিবুলকে সান্তনা দেওয়ার জন্য। তবে আইনি জটিলতার কারনে কোন মূল্যায়ণ করা হবে না বা ফলাফলও দেওয়া হবে না। তবে কোন নিয়মিত পরীক্ষার কেন্দ্রে নয়, সে পরীক্ষা দিবে পার্শ্ববর্তী শহীদ মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্মৃতি বাক, শ্রবণ ও অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে। মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে এ পরীক্ষার সুযোগ পাবে সে। মাহিবুলের বাবা কামরুল আহসান খান জানান, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের বাংলা বিষয়ের পরীক্ষা দেওয়ার জিদ ধরেছিল মাহিবুল। তাই উপায় না দেখে তাকে নিয়ে আবারও এসেছিলেন পিইসি পরীক্ষার কেন্দ্রে। স্কুল ড্রেস পরে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের গেটে দাঁড়িয়ে তার একই কথা, সে পরীক্ষা দিতে চায়। উল্লেখ্য, উপজেলার নওশেরা মহল্লার শারিরীক ও মানসিক প্রতিবন্ধী মাহিবুল ডঃ এমদাদ খান ও ছেতেরা খান অর্কা কৃষি ও কারিগরি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। পরীক্ষা দেওয়ার শারিরীক ও মানসিক সক্ষমতা নেই ভেবে বাবা-মা এ বছর পরীক্ষার জন্য ডিআর ভুক্ত না করায় পরীক্ষায় অংশ নিতে পারেনি সে।
6
যশোরে ৮ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন লাক্সমিয়া (৩০) নামের এক নারী। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর শহরের কুইন্স হসপিটালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। একদিকে বিয়ের দীর্ঘ আট বছর সন্তান না হওয়া; অন্যদিকে পরপর চারটি সন্তান ভূমিষ্ঠ হওয়ায় শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একসঙ্গে চার সন্তান জন্মের খবরে হসপিটালে আত্মীয়-স্বজন ও বিভিন্ন রোগীর স্বজনেরা ভিড় করছেন। বর্তমানে ওই চার নবজাতক ও তাদের মা পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বজনেরা জানান, ২০১৪ সালে যশোরের বাঘারপাড়া উপজেলায় জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে আবুল বাশারের সঙ্গে একই উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের চাড়াভিটা গ্রামের ইমামুল খার মেয়ে লাক্সমিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের আট বছর পার হলেও এই দম্পতির কোনো সন্তান হয়নি। এটা নিয়ে উভয় পরিবারে হতাশা বিরাজ করছিলো। সন্তানের প্রত্যাশায় তারা চিকিৎসকের শরণাপন্ন হন। অবশেষে হতাশার অবসান ঘটিয়ে সোমবার সকালে শান্তির বার্তা বয়ে আনে চার নবজাতক। এদিন সকাল সাড়ে ৯টার দিকে যশোর শহরের বেসরকারি ক্লিনিক কুইন্স হসপিটালে সিজারিয়ানের মাধ্যমে চারটি সন্তান জন্ম দেন লাক্সমিয়া। যশোর মেডেকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার তার সিজার করেন। এদিকে এই সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতাল জুড়ে হৈ চৈ পড়ে যায়। হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে ওই দম্পতির স্বজন ও উপস্থিত লোকজনের মধ্যে অন্যরকম অনুভূতি লক্ষ্য করা গেছে। আনন্দের আতিশয্যে হাসপাতালের এক কর্মকর্তা স্বপ্রণোাদিত হয়ে অপারেশন থিয়েটারের দায়িত্বরত সেবিকা, ওই দম্পতি এবং তাদের স্বজনের মিষ্টিমুখ করান। নবজাতকদের চাচা বাহারুল ইসলাম জানান, সন্তান না হওয়ায় ভাই-ভাবীর সংসারে শান্তি ছিলো না। যশোর-নড়াইল বিভিন্ন জায়গায় কবিরাজি চিকিৎসাও করানো হয়েছে। তাতেও কোনো সুফল মেলেনি। আল্লাহ ইচ্ছায় দীর্ঘদিন পর প্রথমবারের মতো আমাদের বংশরের প্রদীপ এলো। আমাদের পরিবার ও ভাবীর পরিবারে এখন খুশি বিরাজ করছে। সন্তান না হওয়ার যন্ত্রণায় দীর্ঘদিন কাটিয়েছেন নওয়াপাড়া বন্দর এলাকার জাহাজ শ্রমিক আবুল বাশার। আবেগাপ্লুত হয়ে চার নবজাতকের এই জনক বলেন, 'সন্তান না হওয়া যন্ত্রণা যে কতো কষ্টের তা বুঝাতে পারবো না। আজ জীবনের অনেক স্বপ্ন পূরণ হয়ে গেছে। আপনারা সবাই আমার চার সন্তানের জন্য দোয়া করবেন।' নবজাতকের মা লাক্সমিয়া খাতুন বলেন, 'দীর্ঘদিন ধরে আমার সন্তান হতো না। চিকিৎসায় আল্লাহর রহমতে আমাদের ঘর আলো করে সন্তান এসেছে। করোনার মধ্যে সন্তান পৃথিবীতে আসবে- এটা ছিলো আমাদের কাছে বড় টেনশনের ব্যাপার। কিন্তু সব টেনশন দূর করে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে চার সন্তান। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ জানাই চিকিৎসক নার্গিস আক্তার ম্যাডামকেও।' যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার বলেন, 'দীর্ঘদিন ধরে এই দম্পত্তির কোনো সন্তান হয় না। জেলার বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও কাজ হচ্ছিল না। দেড় বছর আগে আমার কাছে চিকিৎসার জন্য আসেন তারা। এই দম্পত্তির দুইজনেরই কিছু সমস্যা ছিলো। চিকিৎসায় তিন মাসেই এই গৃহবধূর পেটে বাচ্চা আসে। তার দুই মাস পরেইজানতে পারি ওই নারীর পেটে চার বাচ্চা। অনেক সময় একাধিক বাচ্চা হলে ২-১টি মারা যায়। কিন্তু আল্লাহর রহমতে এই নারীর কোনো সমস্যা হয়নি। সোমবার সিজারের মাধ্যমে তার দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান হয়েছে। তারা সবাই ভালো রয়েছে। বাচ্চাদের আলাদা আলাদা ফুল ছিলো, চারটা বাচ্চারই একই রকমের ওজন হয়েছে।'
6
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। আর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে এক দিনে করোনা শনাক্ত হয়েছেন ৫৬ হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ৪১৬ জন। আর ব্রাজিলে এক দিনে করোনা শনাক্ত হয়েছেন ৫৪ হাজার ৭৮৪ জন। মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ৭১১ জন। যা গতদিনের তুলনায় ৪২ হাজার ৪৪১ জন বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮ হাজার ৮২৪ জন। যা আগের দিনের তুলনায় ২৮৫ জন বেশি।দৈনিক মৃত্যুর তালিকায় ব্রাজিলের পরেই অবস্থান করছে ইন্দোনেশিয়া। দক্ষিণপূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে এক দিনে করোনায় মারা গেছেন ১ হাজার ৩৮৩ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে 'বৈশ্বিক মহামারি' হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
3
সাড়া জাগানো রোমান্টিক অ্যাকশন ছবি 'আরিয়া'। সুকুমারের পরিচালনায় তেলুগু ভাষার এ ছবিটি মুক্তি পায় ২০০৪ সালে। এরপর তৈরি হয় ইতিহাস। মাত্র ৪ কোটি রুপি বাজেটের 'আরিয়া' আয় করে ৩০ কোটি রুপিরও বেশি। পাঁচ বছরের বিরতি নিয়ে ২০১৯ সালে মুক্তি পায় এ ছবির দ্বিতীয় সিক্যুয়েল 'আরিয়া ২'। দুটি ছবিরই নায়ক আল্লু অর্জুন।সম্প্রতি সুকুমার ঘোষণা দিয়েছেন ছবিটির তৃতীয় পর্ব নির্মাণ করবেন। এ ঘোষণায় স্বাভাবিকভাবেই উৎফুল্ল দক্ষিণী ছবির ভক্তরা। তবে খবর আরও একটা আছে, 'আরিয়া ৩' ছবিতে নাকি থাকছেন না আল্লু অর্জুন! তাঁর বদলে দেখা যাবে 'অর্জুন রেড্ডি' খ্যাত তারকা বিজয় দেবরাকোন্ডাকে, এমন খবর প্রকাশ করেছে তেলুগু বুলেটিন। যদিও নির্মাতার তরফ থেকে 'আরিয়া ৩'-এর অভিনয়শিল্পীদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু এটা নিশ্চিত যে সুকুমার তাঁর পরবর্তী প্রজেক্ট বিজয় দেবরাকোন্ডাকে নিয়েই তৈরি করছেন। নির্মাতা নিজেও জানিয়েছেন এ খবর। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিজয়কে নিয়ে সুকুমারের পরবর্তী প্রজেক্টটিই হতে যাচ্ছে 'আরিয়া ৩'। ছবির নায়ক বদল হলেও সাফল্যের ধারা বদলাবে না বলেই বিশ্বাস নির্মাতা সুকুমারের।বর্তমানে সুকুমার ও আল্লু অর্জুন একসঙ্গে কাজ করছেন 'পুষ্পা: দ্য রাইজ' ছবিতে। দুই পর্বের এ ছবির প্রথম পর্ব মুক্তি পাবে আগামী ১৭ ডিসেম্বর।
2
সাভারে শিয়ালের আক্রমণে আল ইমরান (২৭) নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার রেডিও কলোনি এলাকা সংলগ্ন পুলিশ ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে।পুলিশ সদস্য আল ইমরান ওই ক্যাম্পে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পায়ে আক্রমণের চিহ্ন রয়েছে। আহত পুলিশ সদস্যকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ কনস্টেবল আল ইমরান বলেন, তিনি বুধবার সন্ধ্যায় ক্যাম্পের পাশেই মোবাইলে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে একদল শিয়াল কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁকে আক্রমণ করে। শিয়ালের আক্রমণে তার পায়ে ক্ষতের সৃষ্টি হয়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁর সহকর্মীরা। সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি ক্যাম্পে ফিরেছেন।বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কামরুন্নাহার বলেন, ওই পুলিশ সদস্যকে বুধবার রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ক্যাম্পে ফিরে গেছেন।
6
হাইতিতে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর যুদ্ধে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশুও ছিল। এই যুদ্ধের ফলে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে নারী-শিশুসহ কয়েক হাজার মানুষকে। গত রোববার থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনো চলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।হাইতির সিভিল প্রোটেকশন এজেন্সি (ডিপিএ) জানিয়েছে, দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে চারটি এলাকায় গত রোববার সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্তত এক ডজন বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়াদের অনেকেই স্থানীয় মেয়রের কার্যালয়ের প্রাঙ্গণে আশ্রয় নিয়েছিল।গত বছরের ৭ জুলাই দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মোইসের হত্যাকাণ্ডের পর দেশটিতে দীর্ঘদিন রাজনৈতিক শূন্যতার মধ্যে দেশটির সশস্ত্র গ্যাংগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে। এবং দেশটির বিভিন্ন অঞ্চল সরকারের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সাম্প্রতিক সময়ে সশস্ত্র সহিংসতা বৃদ্ধি করেছে। এমন পরিস্থিতি দেশটির নাগরিকদের ক্ষুব্ধ ও হতাশ করেছে। তাঁরা প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে এই পরিস্থিতি নিরসনে তড়িৎ পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন।এদিকে, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির প্রধানমন্ত্রীত্বের মেয়াদ গত ৭ ফেব্রুয়ারি শেষ হয়ে গেলেও আগামী নির্বাচন কখন এবং কীভাবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি। এই নিয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে।
3
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ৫ জুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১০ মে) ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন এ দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা যায়, আজ মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তাই তার আইনজীবীরা আদালতে সময় চেয়ে আবেদন করেন। বিচারক আবেদনটি মঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য নতুন দিন ধার্য করেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা আইনে মামলাটি অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় চার্জশিট দেয়া হয়। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।
6
সারাদেশের ন্যায় কক্সবাজারেও শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। এই গণটিকা কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে সহায়তা করেছে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। আজ শনিবার সকাল ১১টায় কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের এয়ারপোর্ট পাবলিক হাই স্কুলে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে গণটিকা কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মামুনুর রশীদ। এসময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান ও স্থানীয় কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, মিজানুর রহমান, ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়ক হাসান তারেক প্রমুখ। পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২টি টিকা কেন্দ্র করা হয়েছে। এতে ২৪০০ জনকে টিকা প্রদান করা হয়। এই কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা করে ছাত্রলীগ। তিনি আরও বলেন, গণটিকা কার্যক্রমের প্রথম দিনে জেলার ২৫০টি টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে ছাত্রলীগ। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়ানো থেকে শুরু করে টিকার কার্ড পূরণ ও টিকা গ্রহণ পর্যন্ত সহায়তা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, জেলার ৭০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় একযোগে টিকা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৩টি করে টিকাদান বুথ স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্যকর্মীরা সেখানে নিয়োজিত ছিলো। বয়স্ক ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান করা হয়েছে। বিডি-প্রতিদিন/শফিক
6
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারত সরকারের পক্ষ থেকে দেয়া 'গান্ধী শান্তি পুরস্কার' ছোট মেয়ে শেখ রেহানার হাতে তুলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাথে নিয়ে নরেন্দ্র মোদির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন শেখ রেহানা। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, এটা ভারতের জন্যও গর্বের, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার দিতে পেরেছি। গত ২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কার দেয়া হয়েছে। গান্ধী শান্তি পুরস্কারের বিচারকমণ্ডলীর প্রধান ছিলেন নরেন্দ্র মোদি। তার সফরের আগে গান্ধী পুরস্কারের জন্য বঙ্গবন্ধুর নাম ঘোষণার বিষয়টিকে দুই দেশের বন্ধুত্বের একটি নিদর্শন হিসেবে দেখছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, মহাত্মা গান্ধী যে অহিংসার পথ দেখিয়ে গেছেন, একই ধরনের পথে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের জন্য বঙ্গবন্ধুকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে ভারত সরকার। বিবৃতিতে আরো বলা হয়, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মানবাধিকার ও স্বাধীনতার দাবি আদায়ে বঙ্গবন্ধু একজন চ্যাম্পিয়ন। ভারতীয়দের কাছেও তিনি একজন বীর।'
9
আগামী ২৮ নভেম্বর পাথরঘাটায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাথরঘাটার সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। একই দলের মধ্যে বিদ্রোহী প্রার্থী থাকার সুযোগকে কাজে লাগিয়ে ভোট যুদ্ধে বিজয়ী হতে মাঠে কাজ করে যাচ্ছেন হাতপাখা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান। পাশাপাশি একই সুযোগ হাতছাড়া করতে চান না উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এম মতিউর রহমান মোল্লা।প্রতীক বরাদ্দের পর ভোটের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার ততই বেড়ে চলছে। ইতিমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে হাফিজুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মোল্লা তাঁদের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন।পাথরঘাটায় ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজুর রহমান জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের নির্বাচনটি একটু ভিন্ন হবে। কেননা আওয়ামী লীগ একক প্রভাব বিস্তার করতে পারবে না দলে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে। অপরদিকে বিএনপি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছে না। এই সুযোগে সাধারণ মানুষ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করবে।অপরদিকে পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মোল্লা বলেন, 'আমি বিগত দুই বার এ ইউপির চেয়ারম্যান ছিলাম। শুধু মাত্র আমার সময়েই এ ইউনিয়ন উন্নয়নের ছোঁয়া পেয়েছে। সুষ্ঠু ভোট হলে ভোটাররা আমাকে ভোট দিয়ে আবার উন্নয়ন করার সুযোগ দেবে।'
6
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর দুজন এবং পাবনার একজন রোগী মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর একজন করোনা পজিটিভ ছিলেন। অন্য দুজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে ৬০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৪ জন। ছাড়পত্র পেয়েছেন তিনজন।শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৮৮ জন। এর মধ্যে রাজশাহীর ৪১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৭ জন, নাটোরের ৬ জন, নওগাঁর ৬ জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার ৫ জন এবং সিরাজগঞ্জ, মেহেরপুর ও বগুড়ার একজন করে রোগী ছিলেন।জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, শুক্রবার জেলার ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে। সংক্রমণের হার ৫ দশমিক ৩৪ শতাংশ।
6
ইসলাম ধর্মের প্রচারক মহানবী হজরত মুহাম্মদ (সা.)। আরব দেশের প্রসিদ্ধ মক্কা নগরে প্রতিপত্তিশালী কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। মক্কার নেতৃত্ব ও কাবা গৃহের হেফাজতের ভার বহুকাল কুরাইশদের হাতে ছিল। বাণিজ্য ছিল কুরাইশদের প্রধান অবলম্বন। হজরত মুহাম্মদ (সা.) মাতৃগর্ভে থাকতেই তাঁর পিতা আবদুল্লাহ ব্যবসা উপলক্ষে ইয়াসরিব (মদিনা) নগরে মাতুলালয়ে যাওয়ার পর সেখানে মারা যান। হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম হলে পিতামহ আবদুল মুত্তালিব এই শিশুর লালন-পালনের ভার গ্রহণ করেন। হজরত মুহাম্মদ (সা.) তাইফবাসিনী বিবি হালিমার গৃহে থেকে তাঁর স্তন্যপান করেন। চার বছর পর পিতামহের আশ্রয়ে ফিরে আসেন। মুহাম্মদ (সা.)-এর ছয় বছর বয়সে তাঁর মাতা আমিনা তাঁকে ও দাসী উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে মদিনায় তাঁর পিতার মাতুলালয়ে যান। সেখানে এক মাস থেকে মক্কা ফেরার পথে আবওয়া নামক স্থানে আমিনার মৃত্যু হয়। উম্মে আয়মান অসহায় শিশুকে নিয়ে পিতামহের গৃহে ফিরে আসেন। পিতামহের স্নেহ তিনি বেশি দিন ভোগ করতে পারেননি। তার আট বছর বয়সের সময় পিতামহ তাঁর লালন-পালনের ভার চাচা আবু তালিবের ওপর অর্পণ করে মারা যান। শিক্ষার সুযোগ তাঁর কখনো ঘটেনি। মাঠে মাঠে ছাগ বা মেষপাল চরানো তাঁর একটি কর্তব্য ছিল। প্রকৃতির কোলে অসীম আকাশ আর দিগন্তবিস্তৃত মরুভূমি ও পাহাড় তাঁর একমাত্র শিক্ষাগার ছিল। তাঁর বয়স যখন ১৩ বছর, তখন আবু তালিব ব্যবসা উপলক্ষে সিরিয়া গমন করলে তিনিও তাঁর সঙ্গী হন। ২০ বছর বয়সের সময় মুহাম্মদ (সা.) নিজ বংশের প্রথা অনুযায়ী ব্যবসা আরম্ভ করেন। তাঁর কর্তব্যনিষ্ঠা ও সততার জন্য মক্কাবাসী তাকে 'আল-আমিন' অর্থাৎ বিশ্বস্ত আখ্যা দিয়েছিলেন। মক্কার খাদিজা নাম্নী এক উচ্চমনা ধনবতী বিধবা তাঁর সততা ও কর্তব্যপরায়ণতা প্রভৃতি সদগুণের কথা শুনে তাঁকে তাঁর সঙ্গে ভাগে ব্যবসা করতে আহ্বান জানান। তিনি এই প্রস্তাবে সম্মত হয়ে বাণিজ্যযাত্রা করেন। এ ব্যবসায় প্রচুর লাভ হয় এবং তিনি তাঁর ভাগে যথেষ্ট অর্থ লাভ করেন। মুহাম্মদ (সা.)-এর গুণপনায় মুগ্ধ হয়ে বিবি খাদিজা তাঁকে বিয়ে করেন। এই সময় তাঁর বয়স ২৫ বছর ও বিবি খাদিজার বয়স ৪০ বছর। এই বিয়ের ফলে বিবি খাদিজা তিন পুত্র ও চার কন্যার জন্ম দেন। পুত্রসন্তানেরা শৈশবেই মারা যান। কাবা গৃহ পুনর্নির্মাণের পর পবিত্র কৃষ্ণপ্রস্তর সংস্থাপনের মর্যাদা লাভের জন্য কুরাইশ গোত্রগুলোর মধ্যে ভীষণ বিবাদ চলতে থাকে। অবশেষে মুহাম্মদ (সা.)-কে সালিস মান্য করা হলে তিনি একটা চাদরের ওপর কৃষ্ণপ্রস্তর রেখে সব গোত্রের নেতাদের বিভিন্ন প্রান্ত ধরে তা যথাস্থানে বহন করার সুযোগ দেন এবং স্বহস্তে প্রাচীরগাত্রে তা স্থাপন করেন। এভাবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি বিবাদ নিষ্পত্তি ও রক্তপাত বন্ধ করেন। চার বছরব্যাপী রক্তক্ষয়ী ফিজার যুদ্ধের পর শান্তিরক্ষা, অত্যাচারীর শাসন নিবারণ ও নিপীড়িতের রক্ষণাবেক্ষণের জন্য মক্কায় হিলফুল ফুজুল নামে যে সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, তা সংগঠনে তিনি নেতৃস্থানীয়দের একজন ছিলেন। মুহাম্মদ (সা.) বাল্যকাল থেকেই গভীর চিন্তাশীল ছিলেন। মূর্তিপূজা ও বর্বরোচিত মারামারি, মদ্যপান, জুয়াখেলা, অবিচার, ব্যভিচার প্রভৃতি অনাচার দেখে তাঁর মন তিক্ততায় ভরে যায়। তিনি বাড়ি ছেড়ে মক্কার দু-তিন মাইল দূরবর্তী পাহাড়ে চলে যান এবং গিরিগুহায় কয়েক দিন ধরে গভীর ধ্যান ও প্রার্থনায় মগ্ন হয়ে কাটান। এভাবে ধ্যান করতে করতে ৪০ বছর বয়সকালে তাঁর কাছে সত্য প্রকাশিত হয়। আল্লাহর দূত জিবরাইল (আ.) তাঁকে লক্ষ্য করে বলে যান যে একমাত্র আল্লাহই সারা জাহানের স্রষ্টা, তিনিই একমাত্র উপাস্য, অন্য কেউ নয়; আর তিনি নিজ আদেশ-উপদেশ শিক্ষা দেওয়ার জন্য মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে মনোনীত করেছেন। গৃহে ফিরে তিনি স্ত্রীকে এসব কথা জানালেন। বিবি খাদিজা (রা.) তাঁর কথায় বিশ্বাস করে প্রথম মুসলিম হন। এরপর আল্লাহর তরফ থেকে জিবরাইল (আ.) মারফত মাঝেমধ্যে পবিত্র কোরআন মজিদের অংশবিশেষ তাঁর কাছে আসতে থাকে। তিনি গোপনে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন। রিসালতের প্রথম তিন বছরে প্রায় ৩০ জন লোক ইসলাম গ্রহণ করেন। আলী (রা.), উসমান (রা.) ও আবু উবাইদা তাঁদের অন্তর্গত। চতুর্থ বর্ষে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করেন। বস্তুত, তখন থেকেই ইসলামের ধর্মমত ছড়িয়ে পড়তে থাকে। পাশাপাশি তাঁর ও তাঁর ধর্মানুসারীদের জীবন নানাভাবে বিপৎসংকুল হতে থাকে। অত্যাচার সহ্য করতে না পেরে নবুয়তের পঞ্চম বর্ষে একদল মুসলিম আবিসিনিয়ায় হিজরত করেন। মুহাম্মদ (সা.) নানারূপ প্রলোভন ও অকথ্য নির্যাতন নীরবে সহ্য করে মক্কায় থেকে প্রচারকাজ চালাতে থাকেন। নবুয়তের ষষ্ঠ বর্ষে রাসুল (সা.)-এর চাচা হামজা ও মক্কার প্রতিপত্তিশালী নেতা ওমর (রা.) ইসলাম গ্রহণ করলে মুসলমানদের মনে সাহসের সঞ্চার হয় এবং তাঁরা প্রকাশ্যে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে থাকেন। ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের সঙ্গে সঙ্গে মুশরিকদের শত্রুতাও বৃদ্ধি পায়। তাঁদের নির্মম অত্যাচার ও অসহযোগের ফলে মুসলমানরা তিন বছরকাল একটি গিরিসংকটে অবরুদ্ধ থেকে খাদ্য ও পানীয়ের অভাবে নিদারুণ কষ্টে অতিবাহিত করেন। অসহযোগ নীতিতে কোনো ধরনের সুফল না হওয়ায় নবুয়তের দশম বর্ষে তা পরিত্যক্ত হয়। এ সময় আবু তালিব ও খাদিজা (রা.)-এর মৃত্যুতে মুহাম্মদ (সা.) বিমর্ষ হয়ে পড়েন এবং মক্কা ছেড়ে তাইফে ইসলাম প্রচার করতে যান। কিন্তু প্রস্তরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে মক্কায় ফিরে আসেন। নবুয়তের দ্বাদশ বর্ষে মিরাজ বা ঊর্ধ্বলোকে আরোহণ মুহাম্মদ (সা.)-এর জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। এদিকে মুশরিকদের অত্যাচার ক্রমেই বাড়তে থাকে। ফলে মুসলমানরা এ সময় ক্রমে ক্রমে পিছিয়ে যেতে থাকেন। এটা দেখে মুশরিকরা মুহাম্মদ (সা.)-এর প্রাণবধ করতে দৃঢ়সংকল্প হয়। শত্রুদলকে নিরাশ করে তিনি রাতের বেলা আবুবকর (রা.)-কে সঙ্গে নিয়ে মদিনায় চলে যান। মদিনায় বহু অধিবাসী আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। মদিনাবাসী আনসাররা মক্কার মুহাজিরদের নিজ নিজ গৃহে স্থান দিয়ে তাঁদের সঙ্গে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হন। অল্প দিনের মধ্যেই ইহুদি ছাড়া প্রায় সব মদিনাবাসীই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাঁরা রাসুল (সা.)-কে নগরে একমাত্র বিচারক ও শাসনকর্তা হিসেবে মেনে নেন। তিনি একটি মিত্রতার চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে মদিনার অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দান করে মুসলিমদের সঙ্গে এক জাতি গঠনের ভিত্তি স্থাপন করেন। মুসলমানরা মক্কা ত্যাগ করলেও মক্কার কুরাইশরা তাদের শত্রুতা ছাড়েনি। মদিনার ইহুদিদের সঙ্গে ষড়যন্ত্র করে তারা মদিনা আক্রমণের আয়োজন করতে থাকে। হিজরি দ্বিতীয় (৬২৪ খ্রি.) বর্ষে মক্কার এক হাজার কুরাইশ অস্ত্রসজ্জিত হয়ে মদিনা আক্রমণ করতে আসে। মুহাম্মদ (সা.) মাত্র ৩১৩ জন সঙ্গী নিয়ে আক্রমণ প্রতিরোধ করতে অগ্রসর হন। বদর নামক স্থানে ভীষণ যুদ্ধ হয় এবং কুরাইশরা শোচনীয়ভাবে পরাজিত হয়। ১৩ জন মুসলিম শহীদ হন এবং মুশরিকদের পক্ষে ৭০ জন নিহত ও ৭০ জন বন্দী হয়। পরাজয়ের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে হিজরি তৃতীয় বর্ষে (৬২৫ খ্রি.) আবু সুফিয়ানের নেতৃত্বে ৩ হাজার কুরাইশ মদিনা আক্রমণ করতে আসে। মদিনার নিকটবর্তী ওহোদ পাহাড়ের পাদদেশে সাত শত মুসলিমের সঙ্গে তাদের ভীষণ যুদ্ধ হয়। এই যুদ্ধে বহু মুসলিম শহীদ হন। মুহাম্মদ (সা.) স্বয়ং ভীষণভাবে আহত হন ও প্রস্তরাঘাতে তাঁর একটি দাঁত ভেঙে যায়। শত্রুপক্ষও ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে যেতে বাধ্য হয়। হিজরি চতুর্থ বর্ষে কুরাইশরা বিভিন্ন আরব গোত্রের সঙ্গে মিলিত হয়ে মদিনা অবরোধ করে। মদিনার ইহুদিরাও তাদের সাহায্য করে। মুসলমানরা মদিনার চারপাশে খন্দক বা পরিখা খনন করে আত্মরক্ষা করেন। প্রবল ঝড়বৃষ্টি ও শিলাপাতের ফলে শত্রুপক্ষ ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই যুদ্ধকে আহজাবের (দলগুলো) বা খন্দকের (পরিখা) যুদ্ধ বলা হয়। হিজরি ষষ্ঠ বর্ষে রাসুল (সা.) পবিত্র কাবা গৃহের ওমরা ব্রত পালন করার জন্য ১ হাজার ৫০০ সাহাবিসহ মক্কার উদ্দেশে রওনা হন। হুদায়বিয়া নামক স্থানে পৌঁছালে মক্কাবাসী তাঁদের বাধা দিয়ে সন্ধি দাবি করে। নিরাপত্তা স্থাপনের ফলে আরবের বিভিন্ন সম্প্রদায় অবাধে মুসলমানদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। মদিনার ইহুদিরা নানাভাবে শত্রুতা ও বিশ্বাসঘাতকতার জন্য নির্বাসিত হলে খায়বার নামক স্থানে গিয়ে অন্য ক্ষমতাবান ইহুদিদের সঙ্গে মিলে মুসলিমদের ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়। মুহাম্মদ (সা.) হিজরি সপ্তম বর্ষে খাইবার অভিযানে গিয়ে আটটি অজেয় দুর্গ দখল করেন। হুদায়বিয়ার সন্ধি বেশি দিন স্থায়ী হয়নি। মক্কার মুশরিকরা মুসলিমদের এক মিত্রগোত্রকে আক্রমণ করে বহু লোককে হত্যা করে। সন্ধি ভঙ্গ হওয়ায় মুহাম্মদ (সা.) ১০ হাজার সৈন্য নিয়ে মক্কা বিজয়ে অগ্রসর হলে শত্রু দলপতি আবু সুফিয়ান তাঁর বশ্যতা স্বীকার করে ইসলাম গ্রহণ করেন। এভাবে মক্কার সব নর-নারী দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যখন সংবাদ এল পার্শ্ববর্তী তাইফ অঞ্চল থেকে মুশরিক সৈন্যরা মুসলমানদের আক্রমণ করতে আসছে, তখন মুহাম্মদ (সা.) ১৪ হাজার সৈন্যসহ হুনাইন নামক স্থানে এক ভীষণ যুদ্ধে শত্রুদলকে পরাস্ত করার পর তিনি মক্কার শাসনভার সেখানকার প্রতিনিধির ওপর ন্যস্ত করে মদিনায় ফিরে আসেন। নবম ও দশম হিজরিতে বিভিন্ন এলাকার বহু প্রতিনিধিদল মদিনায় এসে ইসলাম গ্রহণ করে নিজ নিজ অঞ্চলের সব লোককে ইসলাম ধর্ম শিক্ষা দিতে থাকেন। দশম হিজরিতে মুহাম্মদ (সা.) শেষবার হজব্রত পালন করেন। আরাফাত পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি মুসলমানদের পরস্পরের প্রতি পরস্পরের পবিত্র কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। সব মুসলিম এক ভ্রাতৃসমাজ; নর-নারীর পরস্পরের ওপর সমান অধিকার; দাস-দাসীর প্রতি সদয় ব্যবহার; ন্যায়বিচার প্রতিষ্ঠা; পৌত্তলিকতা, নরহত্যা, অত্যাচার, ব্যভিচার, চুরি ও সুদ বর্জন; আল্লাহর কিতাব ও সুন্নত অনুসরণ ও শেষ বিচারের দিনে যাবতীয় কৃতকর্মের হিসাব প্রভৃতি বিষয়ে তিনি উপদেশ দান করেন। বিদায় হজ সম্পাদন করে মুহাম্মদ (সা.) মদিনায় ফিরে আসেন। হিজরি একাদশ বর্ষে (৬৩২ খ্রি.) ৬৩ বছর বয়সে কয়েক দিন জ্বরভোগের পর ১২ রবিউল আউয়াল সোমবার তিনি ইন্তেকাল করেন। তিনি ছিলেন এক মহান চরিত্র এবং তাঁর অনুসারীদের জন্য এক উত্তম আদর্শ। সূত্র: মুহাম্মদ হাবিবুর রহমান, 'যার যা ধর্ম', প্রথমা প্রকাশন, ঢাকা * মুহাম্মদ হাবিবুর রহমান: প্রয়াত সাবেক প্রধান বিচারপতি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা
10
এক দিনের ব্যবধানে দেশে আবারও করোনা সংক্রমণের হার বেড়েছে। সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় প্রায় ২৫ হাজার নমুনা পরীক্ষা করে ৭৯৪ জন কোভিড রোগী শনাক্তের কথা জানায়। সেই অনুযায়ী, দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ১৯ শতাংশ। সাত মাস পর আগের দিন শনাক্তের হার ৩ শতাংশের নিচে নামার তথ্য এসেছিল। শনাক্তের হার ছিল ২ দশমিক ৯০ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ৭৯৪ জন রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৮ জন। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৫৯১। এই সময়ে সেরে উঠেছে ৮৩৪ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন। আগের দিন রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ৬১৭ জন। নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ২৪৬ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ। গত ফেব্রুয়ারির পর গত সাত মাসে এটিই ছিল সর্বনিমম্ন শনাক্তের হার। দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
4
সমকালের রংপুর ব্যুরোপ্রধান ইকবাল হোসেন আর নেই। বুধবার রাত সোয়া ৮টার দিকে শহরের মাহিগঞ্জ দেওয়ানটুলির বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বোন ক্যান্সারে ভুগছিলেন। তার স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রয়েছে। ইকবাল হোসেনের অকাল মৃত্যুতে সমকাল প্রকাশক এ. কে. আজাদ ও ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই সাংবাদিকের মৃত্যুর খবর জানাজানি হলে রংপুরের সংবাদকর্মী ও তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা তার বাসভবনে এসে ভিড় করেন। এ সময় স্বজন ও সহকর্মীদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। ইকবাল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক রশীদ বাবু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনসারী, সাধারণ সম্পাদক শাহ্ বায়জিদ আহমেদ, সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম পিয়ালসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতারা। ইকবাল হোসেন ১৯৭৪ সালে রংপুরের কোতোয়ালি থানার দেওয়ানটুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল খালেক। ইকবাল হোসেন সমকালের পাশাপাশি দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর ও দৈনিক পরিবেশ পত্রিকায় কাজ করেন। এ ছাড়া বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রের বার্তা বিভাগে কাজ করতেন। বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য ইকবাল হোসেনের মরদেহ নেওয়া হবে। বাদ জোহর দেওয়ানটুলি স্কুলমাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
6
বগুড়ার শেরপুরে প্রতিপক্ষের হামলায় মো. লুৎফর রহমান (৭০) নামে মাদ্রাসার সাবেক এক অধ্যক্ষ নিহত হয়েছেন। লুৎফর রহমান উপজেলার গাড়ীদহ মডেল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাছেন আলী প্রামাণিকের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে ও ছোট ভাইও আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে মামুনুর রশিদ ও আব্দুল মান্নানের ১৯ শতক জায়গা রয়েছে। বর্তমানে সেটি বাঁশবাগান ও কবরস্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর তার পাশের জমিটির মালিক স্থানীয় নগর জেএম সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান। বেশ কিছুদিন ধরেই মামুন ও মান্নান তাদের পাশের জমিটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি ওই প্রভাষকের প্রায় আট শতক জমি দখল নিয়ে সেখানে বাঁশের বেড়া দেন। একপর্যায়ে ঘটনাটি জানার পর বুধবার সকালে লুৎফর রহমানের ছোট ভাই পল্লী চিকিৎসক মাহবুবার রহমান ঘটনাস্থলে যান। একইসঙ্গে তার ভাইয়ের জায়গায় অবৈধভাবে দেওয়া বাঁশের বেড়া অপসারণ করেন এবং সেখানে গাছের চারা রোপণ করছিলেন। এই খবর পেয়ে প্রতিপক্ষ মামুন ও মান্নানের নেতৃত্বে বেশ কয়েকজন ব্যক্তি অস্ত্রসস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে মাহবুবকে মারধর করেন। তাকে উদ্ধারে এগিয়ে যান লুৎফর রহমান ও তার ছেলে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক মশিউল আলম। এসময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান লুৎফর রহমান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এরপর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। নিহতের চিকিৎসক ছেলে মশিউল আলম অভিযোগ করে বলেন, কোনো কিছু বুঝে উঠার আগেই প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা বেধড়ক মারপিট শুরু করে। এসময় আমার বৃদ্ধ বাবা মাটিতে লুটিয়ে পড়লে সেখানেও তার মাথায় প্রচণ্ড আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান। এদিকে ঘটনাটি সম্পর্কে বক্তব্য জানতে অভিযুক্ত মামুনুর রশিদ ও আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, ঘটনার পরপরই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার জামায়াতে ইসলামীকে নিয়ে নানা কৌশল করছে, ষড়যন্ত্র করছে, যেন বিএনপি-জামায়াতের মধ্যে একটা ভুল-বোঝাবুঝি হয়। তিনি বলেন, সরকারের এই চেষ্টা নিষ্ফল হবে, বিএনপির নেতৃত্বাধীন জোট ছিল, আছে এবং থাকবে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ এ কথা বলেন। মওদুদ অভিযোগ করেন, সরকার বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের খবর দিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে ভুল-বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামে একটি সংগঠনের উদ্যোগে 'প্রতিহিংসার রাজনীতি : গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের প্রত্যাশা' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত সিলেট সিটি করপোরেশনে বিএনপি ও জামায়াত পৃথক মেয়র প্রার্থী দেওয়ার পর থেকে এই দুই দলের বিভেদ প্রকাশ্যে আসে। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। মওদুদ আহমদ বলেন, সিলেটের একটা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দিয়েছে জামায়াত। এটা এমন কোনো নির্বাচন না। জামায়াত দলীয় একজন প্রার্থী দিয়েছে। বিএনপি চেষ্টা করছে, তাদের সঙ্গে সমঝোতায় আসতে। তিনি বলেন, 'আমরা বলতে চাই, জাতীয় পর্যায়ের রাজনীতি এক জিনিস আর স্থানীয় পর্যায়ের রাজনীতি আরেক জিনিস।' মওদুদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির পরই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। আলোচনায় সভায় ফোরামের উপদেষ্টা মেহেদী হাসান পলাশ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
9
আসছে শুক্রবার দেশের অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর 'তালাশ'। এই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে প্রথমবারের মতো রূপালি পর্দায় অভিষেক হচ্ছে আদর আজাদের। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে 'তালাশ' ছবির মুক্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। এসসময় নায়িকা বুবলী সবাইকে তালাশ দেখার আহ্বান জানান। তিনি বলেন, "তালাশ'র নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা।" ছবিটি নিয়ে আদর আজাদ বলেন, সুমন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং ছিল। কাজের আগে গ্রুমিং করেছি। সহশিল্পী বুবলী অনেক হেল্পফুল। তার সঙ্গে চমৎকার কাজের অভিজ্ঞতা। এই সিনেমা দিয়ে অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান হচ্ছে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, শিল্প সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। একই সঙ্গে বুবলী ও আদরসহ সিনেমাটির অন্য শিল্পী ও কলাকুশলীরাও এতে অংশ নেন। বিডি-প্রতিদিন/শফিক
2
সাকিব আল হাসান মানেই যেন বির্তকিত, আলোচিত, সমালোচিত ব্যক্তিত্ব। একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে দেশের ক্রিকেটকে উত্তাল করে রাখেন তিনি। কয়েকদিন আগে বায়ো বাবল প্রটোকল ভেঙে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাকিব। তার হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল মোহামেডান দুঃখ প্রকাশ করে শাস্তি এড়ায়। এর একদিন পরই মাঠে সাকিব স্ট্যাম্পে লাথি মারলেন, আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহার করলেন, স্ট্যাম্প উঠিয়েও ফেললেন, মাঠের বাইরে আবাহনীর কোচ সাবেক তারকা খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাজে আচরণ করলেন। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। অনেকের মতে, এবার বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন সাকিব। হয়ত ফের ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন। কেউ কেউ বলছেন, ডিপিএলের বাকি ম্যাচগুলো হয়ত আর খেলা হচ্ছে না সাকিবের। সাকিব কাণ্ডে পরিস্থিতি যেমনই হোক, বরাবরের মতো এবারও স্বামীর প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। শিশিরের মতে, সাকিব আল হাসান ষড়যন্ত্রের শিকার। এবং বিষয়টি দীর্ঘদিন ধরে চলে আসছে। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আম্পায়ারের সামনে সাকিবের উইকেটে লাথি মারার ছবির কার্টুন চিত্র আপলোড করেছেন শিশির। এরপর ক্যাপশনে লেখেন, গণমাধ্যমের মতো আমিও পুরো বিষয়টা খুব উপভোগ করছি। অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেলো। যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে। শিশির আরো লেখেন, যাই হোক, এখানে মূল বিষয়টা চাপা পড়ে যাচ্ছে কারণ গণমাধ্যমে তার (সাকিব) দেখানো রাগের বিষয়টিই শুধু সামনে আসছে। পুরো ঘটনায় মূল বিষয়টা হলো আম্পায়ারদের নেয়া ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো। কিন্তু শিরোনামগুলো সত্যিই হতাশাজনক। এরপর শিশির লেখেন, আমার কাছে মনে হয়, এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। যা কিনা দীর্ঘ সময় ধরে চলে আসছে, যাতে যে কোনো পরিস্থিতিতে তাকে খলনায়ক বানানো যায়। আপনি যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন, তাহলে নিজের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকুন। ডে/ এসআর
12
টিকার প্রথম ডোজ নেওয়ার পরও ভারতে করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এমন ব্যক্তিদের ক্ষেত্রে সুস্থ হওয়ার তিন মাস পর করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। আজ বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ডোজ টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত ব্যক্তিদের দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে এত দিন কোনো নির্ধারিত সময়সীমা ছিল না। চিকিৎসকেরা রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে সুস্থ হওয়ার দুই থেকে চার সপ্তাহ পর করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরামর্শ দিতেন। নীতি আয়োগের সদস্য ভিকে পালের নেতৃত্বে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯ (এনইজিভিএসি) সুপারিশ করেছে, টিকার প্রথম ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলে সুস্থ হওয়ার তিন মাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ সুপারিশ গ্রহণ করেছে। কয়েক দিন আগেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) পরিচালক ও ভারতের কেন্দ্রীয় সরকারের কোভিড-১৯ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের সদস্য রনদীপ গুলেরিয়া প্রথম ডোজের টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্তদের সুস্থ হওয়ার চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। স্বাভাবিক অবস্থায় করোনার টিকার দুই ডোজের ব্যবধান নিয়েও অবস্থান বদলেছে ভারত সরকার। আগে দেশটিতে পুনের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কোভিশিল্ডের দুই ডোজের ব্যবধান ছিল ছয় থেকে আট সপ্তাহ। কয়েক দিন আগে দেশটি এ ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করেছে। ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে, ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডোজ নিলে টিকার সর্বোচ্চ কার্যকারিতা পাওয়া যাবে। সে সময় কেন্দ্রীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছিল, বাস্তবিক তথ্য-উপাত্তের ভিত্তিতে, বিশেষত যুক্তরাজ্যের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কোভিড-১৯ বিষয়ক ওয়ার্কিং গ্রুপ কোভিশিল্ড টিকার দুই ডোজের মধ্যকার সময়ের ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করার সুপারিশ করেছে। তবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দুই ডোজের মধ্যকার সময়ের ব্যবধানে পরিবর্তন আনা হয়নি। গত তিন মাসে দুই দফায় করোনার টিকার দুই ডোজের মধ্যবর্তী সময়ের ব্যবধান বাড়ানোর ঘোষণা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। রেকর্ড সংক্রমণ ও মৃত্যু এখন ভারতে নিত্যদিনের ঘটনা। এ পরিস্থিতিতে ভারতজুড়ে করোনার টিকার চাহিদা বেড়েছে। কিন্তু রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেও করোনার টিকার অভ্যন্তরীণ সরবরাহ সেভাবে বাড়ানো সম্ভব হয়নি। কোভিশিল্ডের বাড়তি চাহিদার চাপ সামলাতে রীতিমতো হিমশিত খেতে হচ্ছে টিকা উৎপাদনকারী বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান সেরামকে। সমালোচকেরা বলছেন, টিকা সংকটের পরিপ্রেক্ষিতে দুই ডোজের মধ্যকার সময়ের ব্যবধান দফায় দফায় বাড়াচ্ছে নরেন্দ্র মোদি সরকার। তবে আজ বুধবার স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত ভারতজুড়ে ১৮ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৩০২ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
3
আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় শুক্রবার রাতে ডাবলিনের ক্যাসেল অ্যাভিনিউতে নাটকীয় জয়ের মধ্য দিয়ে সিরিজে শুভ সূচনা হল সফরকারীদের। জিম্বাবুয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। বল হাতে জিম্বাবুয়ের রায়ান বুর্ল ৩টি উইকেট নেন ২২ রানের বিনিময়ে। ২টি করে উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা ও লুক জংউই। ১টি উইকেট নেন রিচার্ড এনগ্রাভা। তার আগে জিম্বাবুয়ের ১১৭ রানের ইনিংসে রেগিস চাকাবা একাই করেন ৪৭ রান। ২৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৯টি রান আসে ওয়েলিংটন মাসাকাদজার ব্যাট থেকে। এ ছাড়া ক্রেইগ আরভিন ১৭, রায়ান বুর্ল ১২ ও ডোইন মায়ার্স ১০টি রান করেন। বল হাতে আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়াং ও সিমি সিং ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন রেগিস চাকাবা। বিডি প্রতিদিন/কালাম
12
রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের পর বিশ্ব বাজারে তেলের মূল্য বৃদ্ধি অব্যাহত আছে। তবে তেল উত্তোলনে ধীরে চলো নীতিতে থাকতে সম্মত হয়েছে বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও রাশিয়া। এই সিদ্ধান্ত অনুসারে প্রতি মাসে তেল উত্তোলনের পরিমাণ কেবল ৪ লাখ ব্যারেল করে বাড়ানো হবে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এ বিবৃতিতে ওপেক বলেছে, 'বর্তমান তেলের বাজারের মৌলিক নিয়মাবলি এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে ওপেক সদস্যদের ঐকমত্য একটি সুষম বাজার গড়ে তোলার জন্যই। কিন্তু তেলের বাজারের বর্তমান অস্থিরতা মৌলিক নিয়মাবলির পরিবর্তনের কারণে নয় বরং বর্তমান ভূ-রাজনৈতিক সংকটের কারণে সৃষ্টি হয়েছে।'এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারেও বেশি বেড়েছে এবং ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম একটি নতুন রেকর্ডে পৌঁছেছে। বিশ্লেষকেরা এর কারণ হিসেবে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান তেলের বাজার অস্থির করে দিয়েছে।
3
২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে একজন সাধারণ সদস্য পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে এসকল প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সদস্য পদে একজন ও সংরক্ষিত মহিলা আসনে একজনকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মিঞা জানান, জেলার ৫৩ টি ইউনিয়ন, ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভার চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌর কাউন্সিলর নিয়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁওয়ে মনোনয়ন দাখিলের শেষ দিনে ৪৮ জন ও সংরক্ষিত ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়ন জমা দানকারী মুহাম্মদ সাদেক কূরাইশীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের মোট ভোটর সংখ্যা ৭ শত ৩৩ জন।
6
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন বিবেচনায় শ্রীলঙ্কার ছাঁচে ফেলে বাংলাদেশকে মূল্যায়ন করা ভুল। বাংলাদেশ কোনো অবস্থাতেই অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে না। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। একনেক চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। মান্নান বলেন, একনেকে এক হাজার ২০১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল ৭,৯৯০.১৪ কোটি টাকা, বৈদেশিক অর্থায়ন ৩,০০০.৩৯ কোটি টাকা এবং নিজস্ব উৎস থেকে অর্থায়ন ৫৯৪.৪৩ কোটি টাকা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা করবেন না। কিছু লোক এটা করার চেষ্টা করছে। এটা ঠিক নয়।' শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও অনুৎপাদনশীল প্রকল্প নেয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আমরা অপ্রয়োজনীয় কাজ করি না। দেশের মানুষের জন্য যা ভালো তা করি। শ্রীলঙ্কা আর আমাদের প্রেক্ষাপট এক নয়। শ্রীলঙ্কা আমাদের বন্ধু রাষ্ট্র। আমি এ বিষয়ে মন্তব্য করব না।' 'আমরা গবেষণা করছি, দেখছি এবং শুনছি। আমি আবারও বলছি, শ্রীলঙ্কার অর্থনীতি আর বাংলাদেশের অর্থনীতি এক নয়,' যোগ করেন মান্নান। সূত্র : ইউএনবি
0
স্বাধীনতা দিবসে, ছুটির দিনের সকালে মধুর ক্যান্টিনের সামনে দেখা গেলো পাওলি দামকে! কলকাতার অভিনেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কী করছেন? না! চায়ের দাম মেটাতে নয় পাওলি ঢাকায় এসেছেন হাসিবুর রহমান কল্লোলের 'সত্তা' ছবিতে অভিনয় করছেন তিনি। এই ছবিতে পাওলির বিপরীতে আছেন ঢালিউড কিং শাকিব খান। ইতমধ্যেই ছবিটির প্রোমো সাড়া ফেলেছে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। ছবির চিত্রায়নের কাজও শেষের দিকে। ছবিটিতে শাকিব অভিনয় করেছেন একজন মাদকাসক্ত যুবকের চরিত্রে আর পাওলি রেখা নামের এক তরুণী। যে কিনা ঘাত-প্রতিঘাতে বড় হয়েছে। সত্তার ফেসবুক পেজ সুত্রে জানা গেছে ৭ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে। উল্লেখ্য, ২০১০ সালে গৌতম ঘোষ পরিচালিত 'মনের মানুষ' ছবির শুটিংয়ে অংশ নিতে প্রথমবার ঢাকায় আসেন কলকাতার আলোচিত এ অভিনয়শিল্পী। এবার এলেন সত্তা ছবির কাজে।
2
সৌদি আরবের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়েছে। তিনি বাদশা সালমান বিন আবদুল আজিজের ভাতিজা। ইয়েমেনে চলমান আগ্রাসনে নেতৃত্বদানকারী জেনারেলদের অন্যতম। গত সেপ্টেম্বরে জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজকে তার ছেলেসহ গ্রেফতার করা হয়। তিনি ১৯৮৩ সালে সৌদি সেনাবাহিনীতে যোগ দেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে বিশেষ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বহিষ্কার ও গ্রেফতারের আগে গত বছর জেনারেল পদে উন্নীত হন। তার ছেলেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। রাজধানী রিয়াদের অন্তত ১০০টি আবাসন প্রকল্প পরিচালনা করছিল তারা। ব্যাপক দুর্নীতির কারণে ২০১৪ সালে তার ছেলেদের গ্রেফতারের খবর প্রকাশিত হয়েছিল। সূত্র: পার্সটুডে ওমিডল ইস্ট মনিটর। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, 'মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সম্পর্কে কিছু ভুল বুঝেছেন কি না তা তিনি পরোয়া করেন না।' একই সঙ্গে তিনি বাইডেনকে নিজের দেশের স্বার্থের ব্যাপারে চিন্তা-ভাবনা করার পরামর্শ দিয়েছেন। আজ বৃহস্পতিবার মার্কিন দৈনিক দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কথা বলেন সৌদি যুবরাজ। এমবিএস নামে পরিচিত বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক মধ্যপ্রাচ্যের এই দেশটির ডি ফ্যাক্টো শাসক যুক্তরাষ্ট্রকে সৌদি রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের দহরম-মহরম সম্পর্ক থাকলেও প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষেত্রে তা ভাটা পড়েছে। দেশে ভিন্নমতাবলম্বীদের ওপর ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং ২০১৫ সালের শুরু থেকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধের ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন জো বাইডেন। সূত্র : রয়টার্স বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
কলকাতার ইডেনের মাঠে চলছে বাংলাদেশ-পাকিস্তানের খেলা। দেশ যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে মাঠে, তখন এই শহরেই রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। তবে, মন চাইলেও মাঠে যেতে পারছেন না তিনি। তাই বলে খেলা দেখছেন না, তা নয়। তিনটে থেকেই তিনি কাজকর্ম ফেলে টিভির সামনে বসে পড়বেন বলে খেলা শুরুর আগে আনন্দবাজার পত্রিকাকে জানান। ঠিক কেমন লাগছে? জয়ার কথায়, '১৬ কোটি বাঙালির মতো আমিও দারুণ উত্তেজিত। ভাবতে ভাল লাগছে যে, আমি আজ কলকাতায়। তবে আগে থেকে কাজের প্ল্যান করা আছে। তাই কলকাতায় থেকেও মাঠে যেতে পারছি না। ভীষণ বড় মিস এটা! তবে, খেলা দেখতে কিন্তু ছাড়ছি না। তিনটে থেকে সাতটা- কোনও কাজ রাখিনি হাতে। খেলা শুরু হতেই টিভির সামনে বসে যাব। আর সবচেয়ে ভাল লাগছে কী জানেন? কলকাতায় সব্বাই আজ বাংলাদেশকে সাপোর্ট করছে। এটা দারুণ ব্যাপার।' পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে কি-না জানতে চাইলে জয়ার বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করাটাই একটা বিশাল ব্যাপার। মাশরফির নায়কোচিত অ্যাটিটিউড, তামিমের মারকুটে ফর্ম, আর বহু দিন পর সাকিবের এ ভাবে ফিরে আসাটা টিমের মনোবল সত্যিই বাড়িয়ে দিয়েছে। ঢাকা থেকে আজ অনেক মানুষ এসেছেন কলকাতায়। সব মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশের জেতার আজ উজ্জ্বল সম্ভাবনা।' এশিয়া কাপের ফাইনাল দেখেছিলেন? 'হ্যাঁ, দেখেছিলাম তো। খেলা আমি সব সময় দেখি। আসলে খেলা থেকে যে নির্মল আনন্দ পাই তা আর কোনও কিছু থেকে পাই না।' আর যদি এই ইডেনেই মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ? 'সর্বনাশ! (হাসি) খেলায় তো হারজিত্ আছেই। আমার খেলা নিয়ে সব সময়ই খুব স্পোর্টিং অ্যাটিটিউড। তবে আমি অবশ্যই আমার দেশকেই সাপোর্ট করব!'
2
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১৫টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় লোকজন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাত সাড়ে ৮টায় এঘটনা ঘটে। ঘটনা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান, খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনসহ প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কিভাবে আগুনের সূত্র হয়েছে তিনি জানাতে পারেননি।
6
২২টি প্রতিষ্ঠানের ঋণে ইউনুছ বাদলের ব্যক্তিগত গ্যারান্টি নিতে হবে। জনতা ব্যাংকের সবচেয়ে বড় গ্রাহক অ্যাননটেক্স গ্রুপ। জালিয়াতির মাধ্যমে গ্রুপটির নেওয়া প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ঋণের পুরোটাই এখন খেলাপি। এ জন্য ব্যাংকটি পড়েছে বিপদে। এ অবস্থায় এই ঋণের দায়দায়িত্ব নির্ধারণে গ্রুপটির ঋণের ওপর পরিপূর্ণ নিরীক্ষা (ফাংশনাল অডিট) করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। তবে আড়াই বছরেও নিরীক্ষা শেষ করতে পারেনি জনতা ব্যাংক। এখন গ্রুপটির ২২ প্রতিষ্ঠানের কোনোটির যাতে মালিকানা ও শেয়ারের পরিবর্তন না হয়, সেই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ২২ প্রতিষ্ঠানের ঋণে ইউনুছ বাদলের ব্যক্তিগত গ্যারান্টি নেওয়াসহ জনতা ব্যাংককে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এই নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পাওয়ার বিষয়টি স্বীকার করে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুছ ছালাম আজাদ বলেন, 'বর্তমানে অ্যাননটেক্স গ্রুপের একাধিক কারখানা চালু আছে। মালিকও দেশে রয়েছেন। ব্যবসাও চালিয়ে নিতে চান। প্রতিষ্ঠানগুলো বন্ধ করে কারও কোনো লাভ হবে না। এ জন্য আমরা সব ঋণ নিয়মিত করার চেষ্টা করছি। অ্যাননটেক্স গ্রুপ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ৮৭ কোটি টাকা জমা দেওয়ার আশ্বাস দিয়েছে। ওই টাকা যদি পাওয়া যায়, তাহলেই ঋণ নিয়মিত হয়ে যাবে। তিনি আরও বলেন, কারখানা বন্ধ রেখে কোনো লাভ নেই। বরং চালু রাখা হলে একসময় ঋণ ফেরত আসবে। আমরা সেই পথে আছি। আর এই গ্রুপের ঋণ ঠিক হলে আমাদের ব্যাংকের সব সূচকও ঠিক হয়ে যাবে।' জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নথিপত্রে দেখা যায়, গ্রুপটির ২২ প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সময়ে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলা হলেও টাকা পরিশোধ করা হয়নি। প্রতিষ্ঠানগুলোর পক্ষে ব্যাংক নিজেই বাধ্য হয়ে বিদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে অর্থ শোধ করে দিয়েছে। পরে গ্রাহক তা পরিশোধ করেনি। এভাবে নেওয়া ঋণসুবিধার (নন-ফান্ডেড) সব অর্থই সরাসরি ঋণে (ফান্ডেড) পরিণত হয়েছে। আবার দৈনন্দিন ব্যবসা পরিচালনার জন্য নেওয়া চলতি মূলধন (সিসি ঋণ) ঋণও ফেরত দেয়নি। এভাবে গত মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৮ কোটি টাকা। তবে এর বিপরীতে যে জামানত আছে, তার মূল্য ২ হাজার ২৯২ কোটি টাকা। ফলে জামানত ঘাটতি রয়েছে ৪ হাজার ৩১৬ কোটি টাকার। আবার এসব ঋণের বিপরীতে অর্থ পাচারও হয়েছে। জনতার এমডির কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বরে গ্রুপটির ঋণ অনিয়ম ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফাংশনাল অডিট সম্পাদনের নির্দেশ দেওয়া হয়। তবে আড়াই বছরেও তা সম্পন্ন হয়নি-এ জন্য ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে আরও বলা হয়, গ্রুপটির ২২ প্রতিষ্ঠানের বিদ্যমান শেয়ার কাঠামোতে কোনো পরিবর্তন আনা যাবে না। সব ঋণের বিপরীতে গ্রুপটির কর্ণধার ইউনুছ বাদলের ব্যক্তিগত গ্যারান্টি গ্রহণ করতে হবে। যেহেতু বড় অঙ্কের জামানত ঘাটতি রয়েছে। তাই ২২ প্রতিষ্ঠানের প্রত্যেক পরিচালকের কাছ থেকে ব্যক্তিগত গ্যারান্টি ও অগ্রিম তারিখযুক্ত চেক গ্রহণ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এসব ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকটির মতিঝিল প্রধান কার্যালয় জনতা ভবন শাখার অ্যাননটেক্সের বিপুল ঋণ কেলেঙ্কারির ঘটনা আলোচিত আর্থিক কেলেঙ্কারিগুলোর অন্যতম। কারণ,একটি শাখা থেকে বিপুল পরিমাণ ঋণ বিতরণের ঘটনা এর আগে ঘটেনি। তাই এটিকে একক ব্যক্তির ঋণে বৃহত্তম কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর আগে ব্যাংক খাতের বৃহত্তম কেলেঙ্কারি ছিল সোনালী ব্যাংকের সাবেক রূপসী বাংলা শাখা (বর্তমানে শেরাটন শাখা) থেকে হল-মার্ক গ্রুপের প্রায় চার হাজার কোটি টাকার জালিয়াতির ঘটনা, যা এখনো আদায় হয়নি। হল-মার্কের প্রতিষ্ঠানগুলোও বন্ধ হয়ে গেছে।
0
পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক মিডলঅর্ডার ব্যাটসম্যান ইয়ান বেল। এই মৌসুম শেষ হলেই অবসরে যাবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল ২০০৪ সালে। ১১৮ টেস্টে তার রান ৭ হাজার ৭২৭। যেখানে ৪৬ ফিফটির সঙ্গে রয়েছে ২২টি সেঞ্চুরি। ৫ বারের অ্যাশেজ জয়ী এই তারকার চেয়ে টেস্টে ইংল্যান্ডের বেশি সেঞ্চুরি আছে অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেনের। এছাড়া বেল ওয়ানডে খেলেছেন ১৬১টি ও টি-টোয়েন্টি ৮টি। অবশেষে এমন উজ্জল ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০১৫ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ বিপর্যয়ের পর আর ওয়ানডেতে খেলা হয়নি তার। এতদিন কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে নিয়মিত খেললেও ২০১৯ মৌসুমে সাইডলাইনে চলে যান চোটের কারণে। এমনকি এই বছরেও ফর্ম পেতে যুদ্ধ করতে হয়েছে, যেখানে তার সর্বোচ্চ স্কোরই ২৮! তাই নিজের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন তিনি। বয়সের কারণে শরীরটাই যে এখন বড় বাধা সেই কথাই তুলে আনেন তিনি বিবৃতিতে, 'খেলাটার জন্য আমার ক্ষুধা ও আগ্রহ ভীষণ মাত্রায় থাকলেও এই চাহিদার সঙ্গে আমার শরীরটা পাল্লা দিয়ে পেরে উঠছে না।' অবশ্য তার অবসরের ঘোষণাটা অপ্রত্যাশিতই ঠেকছে সবার কাছে। কারণ মাত্র দুই মাস আগেই কাউন্টি ক্লাবটির হয়ে চুক্তি বাড়িয়েছেন ২০২১ সাল পর্যন্ত। কিন্তু বেল বিবৃতিতে এটা স্পষ্ট করে বলেছেন, যেই ক্লাবকে তিনি ভালোবাসেন, সেই ক্লাবকে মানসম্মত খেলা উপহার না দিয়ে তাদের অসম্মান করতে চান না। কারণ এই ক্লাবেই কাটিয়েছেন ২২টি বছর।
12
নওগাঁওর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইসাহাক হোসেন (৬৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাতে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাংবাদিক বুলবুল হোসেন জানান, রাত পৌনে ১০টার দিকে বাড়ির সামনে প্রাইভেটকার থেকে নামছিলেন ইসাহাক হোসেন। এ সময় পূর্বে ওৎ পেতে থাকা ৪/৫ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে তার প্রাইভেটকার চালকও আহত হন। তিনি জানান, এ সময় আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক বুলবুল আরো জানান, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন ইসাহাক। কার্যালয় থেকে তার বাড়ির দূরত্ব দেড় কিলোমিটার হবে।
6
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন , দেশে টিকা কর্মসূচি এখনো পুরোপুরি ভাবে চালু করতে পারিনি। আমরা আশা করছি খুব শিগগিরই টিকা পেয়ে যাবো। চায়নার ও রাশিয়ার কাছ থেকে টিকা পাবো এবং ভারতের সাথে যে চুক্তি হয়েছে সেখান থেকেও পাবো। কিন্তু এখানো তা পাওয়া যায়নি। মন্ত্রী বলেন, টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একজন মানুষের সুরক্ষা হয় না, তারও এক মাস সময় লাগে। ভারতে ডেল্টা ভেরিয়েন্ট আমাদের দেশেও এসেছে, এর সংক্রামণের ক্ষমতা ৫০ ভাগের বেশি। কাজেই এই সময়টা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিজেদের রক্ষা করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। শুক্রবার (১৮ জুন) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া নিজ বাসভবনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, বালিয়াটি ইউপি চেয়ারম্যান রুহুল আমীন , ধানকোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল রউফ, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, তিল্লি ইউপি চেয়ারমান মোরসালিন বাবু প্রমুখ। জাহিদ মালেক বলেন, যে সমস্ত দেশে করোনা নিয়ন্ত্রণে নাই বা ছিল না সেই সমস্ত দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের অর্থনীতি এখনো ভাল আছে। এখনো লোকজন কাজ করছে। কিন্তু করোনা যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে যে লকডাউন হচ্ছে, আরো লকডাউন দিতে হয়, যানবাহনে যদি লকডাউন দিতে হয়, তাহলে অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে। এ কারণেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজ করতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই।
4
আমাদের বিজ্ঞাপন, আমাদের মতো করে, আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম-এর পথচলা। সেই যাত্রার ২৫তম বছর চলছে। নির্দিষ্ট কোনো দিন নয়, ২০২২ এই বছরজুড়েই চলবে মিডিয়াকম-এর ২৫ বছর উদ্যাপন।'কথায় কথায় বিদেশি বিদেশি না করে ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজি, কমিউনিকেশন, মিডিয়া কিংবা বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রেও আমাদের নিজেদের ওপরই আস্থা রাখতে হবে, এমন বিশ্বাস থেকেই শুরু করেছিলাম মিডিয়াকম-এর। গত ২৫ বছরে আমার সেই বিশ্বাস প্রতিদিনই আরও জোরদার হয়েছে।' -এভাবেই শুরুর গল্পটা বলেন বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকমের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।প্রতিষ্ঠাকাল থেকে যুক্ত থাকা মিডিয়াকম-এর চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু জানান, 'চারজন নিয়ে শুরু হওয়া মিডিয়াকম আজ শতাধিক মানুষের পরিবার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্লায়েন্টদের জন্য ইন্টিগ্রেটেড মার্কেটিং সলিউশন তৈরি করতে গত ২৫ বছরে মিডিয়াকমে যোগ হয়েছে নতুন নতুন ডিপার্টমেন্ট, নতুন নতুন মেধা। প্রতিদিনই আরও বড় হচ্ছে আমাদের কাজের পরিধি।'মিডিয়াকম-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহ্মুদ বলেন, 'আমাদের বিজ্ঞাপনগুলো নিয়ে যখন অফিসে, চায়ের দোকানে, মানুষের মুখে মুখে কিংবা এখনকার সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়, আমাদের তৈরি করা বা আমাদের ওপর ভরসা রাখা বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডগুলো যখন সময়ের সঙ্গে সমানতালে সাফল্যের দিকে ছোটে, তখন বুঝি ঠিক পথেই আছি আমরা।'২৫ বছরের এই পথচলায় মিডিয়াকম-এর ওপর ভরসা রেখে আসা সব ক্লায়েন্ট, সহকর্মী, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সব সহযাত্রী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানায় দেশের শীর্ষস্থানীয় এই বিজ্ঞাপনী সংস্থাটি। একদিন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সব দেশেই পৌঁছে যাবে মিডিয়াকম-এর এই 'মেড ইন বাংলাদেশ অ্যাডভারটাইজিং' এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
0
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, 'যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ভবিষ্যতে বাংলাদেশের বাক্স্বাধীনতার বিষয়ে কপটতাপূর্ণ বক্তব্য চাই না।' তিনি বলেছেন, তিনি চান তাঁর এই বক্তব্য ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পশ্চিমা দূতাবাসগুলো নোট করে রাখুক। সজীব ওয়াজেদ আজ শনিবার সকালে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা জয় বলেন, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে। পাশাপাশি আরও কয়েকজন ব্যক্তি ও সংস্থার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এঁরা সহিংসতা ছড়িয়ে দিচ্ছেন, এমন সব গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে করছেন। জয় একে যুক্তরাষ্ট্রের বাক্স্বাধীনতার সীমা বলে উল্লেখ করেন। বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি আইন সম্পর্কে যাঁরা অভিযোগ করেন, তাঁদের উদ্দেশে সজীব ওয়াজেদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার এ ধরনের নিষেধাজ্ঞা দিতে বেসরকারি সংস্থাগুলোকে নির্দেশনা দেয়। তিনি বলেন, 'বাংলাদেশে আমরা বিশ্বাস করি, এটি বেসরকারি সংস্থাগুলোর করা উচিত নয়, সিদ্ধান্ত আদালতের মাধ্যমে হওয়া উচিত।' তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, 'প্রত্যেকেরই বাক্স্বাধীনতার অধিকার আছে, তবে আপনি যখন অন্যকে আঘাত করেন, এমন মিথ্যাচার প্রচার করেন, তখন সেই স্বাধীনতা খর্ব হয়ে যায়। কারও ক্ষতি করার অধিকার কারও নেই।'
9
ওয়ানডে সিরিজে ধবলধোলাই করার পর এবার লাল বলের ক্রিকেটে বাংলাদেশের মুখোমুখি হওয়ার অপেক্ষায় স্বাগতিক নিউজিল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্ল্যাকক্যাপসরা। লেগস্পিনার টড অ্যাস্টলকে ফেরানো হয়েছে টেস্ট দলে। বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের জায়গায় তাকেই অগ্রাধিকার দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০১২ সালে টেস্ট অভিষেক হলেও এখনো পর্যন্ত মাত্র ৩টি টেস্ট খেলেছেন অ্যাস্টল। অন্যদিকে গত বছরের নভেম্বরে টেস্ট অভিষেকেই ৫৯ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে টেস্ট জিততে সহায়তা করেছিলেন এজাজ। কিন্তু এরপরের ৪ ম্যাচে মাত্র ৬ উইকেট নিতে পেরেছেন তিনি। ফলে এজাজের জায়গায় অ্যাস্টলকেই নেয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে। নির্বাচকদের মুখপাত্র গ্যাভিন লারসেন স্কোয়াড ঘোষণা দিয়ে বলেন, 'আমাদের মূলত স্কোয়াড আগে থেকেই ঠিক করা ছিল। চিন্তা ছিলো কেবল স্পিনিং অপশন নিয়ে। কন্ডিশন এবং ইনজুরির ওপর ভিত্তি আমরা সেটি ঠিক করেছি। আমরা আসলে ভাগ্যবান যে আমাদের হাতে বেশ কয়েকজন উচুঁমানের স্পিনার রয়েছে। এজাজকে বাইরে রাখাটা খুব কঠিন ছিল।' এজাজ ছাড়াও বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারকেও স্কোয়াডে রাখা হয়নি। তবে তার ব্যাপারটা পুরোপুরি ইনজুরি সংক্রান্ত। হাঁটুর ইনজুরি এখনো পুরোপুরি না সারায় তাকে টেস্ট দলে নামানোর ঝুঁকি নিচ্ছে না কিউইরা। এর বদলে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলবেন তিনি। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৮ ফেব্রুয়ারি, হ্যামিল্টনে। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ওয়েলিংটনে ৮ মার্চ এবং ক্রাইস্টচার্চে ১৬ মার্চ তারিখে। নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন, টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং এবং উইল ইয়ং।
12
সালটা ১৯৭২। যুক্তরাষ্ট্রে তখন নির্বাচনের ডামাডোলে রাজনৈতিক ময়দান উত্তপ্ত উনুন। ভোটের মাঠে সুবিধা পেতে তখনকার রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বিরোধী ডেমোক্রেটিক পার্টির কার্যালয়ে আড়ি পাতেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড জানতে। ঘটনাটি আমরা কমবেশি অনেকেই জানি। ক্ষমতা সুসংহত করতে নিক্সনের নেওয়া এই অবৈধ কর্মই যে তাঁকে গদিছাড়া করবে, তা হয়তো নিক্সন নিজেও ভাবতে পারেননি। তা না হলে কেউ কি নিজের পায়ে নিজেই কুড়াল মারেন? তবে আজকের লেখা যুক্তরাষ্ট্রের রাজনীতি কিংবা ওয়াটারগেট কেলেঙ্কারির বিষয়ে নয়, সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস একটি হত্যাকাণ্ড নিয়ে। সেটা হলো সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধে এই হত্যাকাণ্ডকে ওয়াটারগেট কেলেঙ্কারি কিংবা নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন। এরদোয়ানের মন্তব্য অনেকে গ্রহণ করতে পারেন, আবার নাও পারেন, সেটা তাঁদের বিষয়। তবে এ কথা সবাইকে এক বাক্যে মেনে নিতেই হবে যে খাসোগিকে হত্যা স্মরণকালের সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ডের একটি। এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পটপরিবর্তনে প্রভাব ফেলতে পারে। একসময়ে সৌদি আরবের রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জামাল খাসোগির পরিবারের। বলতে গেলে দহরম-মহরম। খাসোগির দাদা ছিলেন সৌদি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ আল সৌদের ব্যক্তিগত চিকিৎসক। দাদার সুবাদেই রাজপরিবারে খাসোগির বিচরণ। এ কারণেই সৌদি রাজপরিবারের হাঁড়ির খবর জানতেন খাসোগি। বলা হয়ে থাকে, খাসোগি রাজপরিবারের বাইরে থাকা একমাত্র ব্যক্তি ছিলেন, যিনি আল-কায়েদার টুইন টাওয়ার হামলা নিয়ে সৌদি রাজপরিবারের সংশ্লিষ্টতার ব্যাপারগুলো জানতেন। একসময় রাজপরিবারের প্রতি মোহ কাটতে থাকে তাঁর। সংক্ষেপে এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান যুবরাজ হওয়ার পর সৌদি রাজপরিবারকে একটা 'বিষোদ্গার কেন্দ্র' বলে মনে হতে থাকে খাসোগির কাছে। সৌদিতে সামাজিক ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে যুবরাজ সালমান দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন বলে প্রচার রয়েছে। তবে খাসোগির লেখায় এর বিপরীত চিত্রই ফুটে উঠত। যুবরাজ সালমান ক্ষমতা সুসংহত করতে বাক্স্বাধীনতার গলা টিপে ধরা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ, প্রতিপক্ষকে কুটচালে ঘায়েল করাসহ নানা সমালোচনামূলক মন্তব্য উঠে আসত খাসোগির লেখায়। এ কারণেই সৌদি রাজপরিবারের, বিশেষ করে যুবরাজ সালমানের রোষানলে পড়েন এই সাংবাদিক। সৌদির নামকরা অনেক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে গিয়েও সেখানে টিকে থাকতে পারেননি হয়তো রাজপরিবারের বিরাগভাজনের কারণেই। খাসোগি পা-চাটা, ধামাধরা সাংবাদিকতা করেননি। তিনি সৌদিতে বাক্স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও প্রকৃত গণতান্ত্রিক অবস্থা চেয়েছিলেন। শেষমেশ ক্ষমতাধরদের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে দেশ ছাড়তে বাধ্য হন। গিয়ে ওঠেন যুক্তরাষ্ট্র। জীবিত থাকাকালে যে শাসকদের ক্ষমতার ভিত কাঁপাতে পারেননি, মৃত খাসোগি এখন তাঁদের গদিছাড়া করলে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। সেই আলামতই একটু একটু করে ভেসে উঠছে সৌদির রাজপরিবারের ছায়াপটে। গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে খাসোগি একদল সৌদি নাগরিকের হাতে খুন হন। সৌদি সরকার এই হত্যাকাণ্ডকে বিপথগামী কিছু কর্মকর্তার 'অত্যুৎসাহী কর্মকাণ্ড' বলে বিষয়টিতে নিজেদের দায় এড়ানো চেষ্টা করেছে। তবে সৌদি আরবের এই দায় এড়ানোর চেষ্টাকে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ বলে বিশেষজ্ঞরা মনে করেন। খাসোগি হত্যার ঘটনায় যুবরাজ সালমানের ঘনিষ্ঠ উপদেষ্টা সৌদ আল-কাহতানির ওপর দায় চাপিয়ে তাঁকে বরখাস্ত করেছে সৌদি সরকার। তবে এটা বলতেই হয়, প্রভুর সবুজ সংকেত ছাড়া ভৃত্যের জন্য এত বড় মিশন সম্পন্ন করা সম্ভব নয়। খাসোগি হত্যায় ঘটনায় যুবরাজ সালমান জড়িত থাকুন আর না-ই থাকুন, এই ঘটনা তাঁর ভাবমূর্তিতে যে কালিমা লেপন করেছে, তা এক বাক্যে সবাই মেনে নেবেন। আর এই কালিমা যতটা ছড়িয়ে যাবে, যুবরাজের পদ ততই নড়বড়ে হয়ে পড়বে। এরই মধ্যে কিছু ঘটনায় সেটা প্রতীয়মানও হতে শুরু করেছে। রাজপরিবার, তথা পুরো সৌদিতে যুবরাজ সালমানের একচ্ছত্র প্রভাব যে কমে আসছে, সেটার লক্ষণ দেখা যাচ্ছে কিছু পরিবর্তনে। বিবিসির ফ্রাংক গার্ডনার লিখেছেন, সৌদি রাজপরিবারে অন্দরমহলে, বন্ধ দরজার ওপাশে এখন এ প্রশ্নগুলো নিয়ে অত্যন্ত গুরুতর আলোচনা চলছে। আর তার আভাসও মিলছে কয়েকটি ঘটনার মাধ্যমে। ৮২ বছর বয়সী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের একমাত্র জীবিত ভাই প্রিন্স আহমেদ বিন আবদেল আজিজ সম্প্রতি হঠাৎ করেই রিয়াদে ফিরেছেন। তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করে আসছিলেন এত দিন। বাদশাহ সালমান ও তাঁর ছেলে যুবরাজ সালমান বিন মোহাম্মদের ইয়েমেনের যুদ্ধসহ বিভিন্ন নীতির ঘোরবিরোধী প্রিন্স আহমেদ। এ ছাড়া সৌদি রাজপরিবারের ধনকুবের প্রিন্স ওয়ালিদ বিন তালালের ভাই প্রিন্স খালেদ বিন তালাল বন্দী অবস্থা থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন। দুর্নীতির অভিযোগে তালালকেও বন্দী করেছিল যুবরাজ সালমানের প্রশাসন। পরে সমঝোতার ভিত্তিতে তালাল মুক্তি পান। খালেদকে বন্দী করা হয়েছিল সৌদি বাদশাহ ও যুবরাজের নীতির কট্টর সমালোচক হওয়ার কারণে। দুই ভাইয়ের মধ্যে সাক্ষাৎও নিষিদ্ধ ছিল। তাই প্রিন্স খালেদের মুক্তি এবং প্রিন্স আহমেদের দেশে প্রত্যাবর্তনে আভাস মেলে, যুবরাজ সালমানের সাম্রাজ্যের একক আধিপত্যের ইতি ঘটতে চলেছে। এখন আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, খাসোগি হত্যার ঘটনায় যুবরাজ সালমানের চূড়ান্ত পতন ঘটবে না ঠিকই, কিন্তু তাঁকে এর ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে অনেক দিন। যুবরাজের পতন না হওয়ার আরেকটি কারণ হতে পারে তাঁর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অতিরিক্ত মোহ। সেই মোহ অবশ্যই নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই। বন্ধু ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্য ক্রমবর্ধমান শক্তিশালী হয়ে ওঠা হুমকি ইরানকে শায়েস্তা করতে সৌদি আরবের সমর্থন যে খুবই দরকার ট্রাম্প প্রশাসনের। ইরানের বিরুদ্ধে কঠোর নীতি প্রয়োগ রাখার একনিষ্ঠ সমর্থক যুবরাজ সালমানও। আর সে কারণেই হয়তো যুবরাজ সালমানকে বিপদের 'পুলসিরাত' পার করানোর বাহক হতে পারেন ট্রাম্প। কামরুজ্জামান: সহসম্পাদক, প্রথম আলো
8
যশোরের শার্শায় স্কুলছাত্র সাকিব হাসানকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন তার নানা আকবর আলী।গত মঙ্গলবার রাতে তিনি শার্শা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এই মামলা করেন। তবে লাশ উদ্ধারের দুই দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার বা ইজিবাইকটি উদ্ধার করতে পারেনি।নানার বাড়িতে থেকে পড়ালেখা করা সপ্তম শ্রেণির ছাত্র সাকিব হাসান বৃদ্ধ নানাকে সহযোগিতার জন্য মাঝেমধ্যে ইজিবাইক চালাতেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে সে ইজিবাইক নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু রাতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনেরা।তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন মঙ্গলবার সকালে সীমান্তের ধলদা মাঠের একটি কুলবাগানে সাকিবের লাশ পাওয়ার খবর আসে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন ছিল।পুলিশ সাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।এ দিকে নাতিকে হারিয়ে এখনো বাকরুদ্ধ সাকিবের নানা আকবর আলী। শাকিব হত্যা হত্যাকারীদের দ্রুত আটকের দাবি জানিয়েছেন তিনি।সাকিবের নানা আকবর আলী বলেন, 'আমার বেঁচে থাকার অবলম্বন সাকিবকে যারা খুন করেছে, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, আইনের লোকের কাছে আমার একটাই দাবি।'শার্শা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, 'সাকিব হত্যায় অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। পুলিশ আসামিদের দ্রুত গ্রেপ্তার ও হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।'
6
রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ করার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করে নির্বাচন কমিশনের (ইসি) এই কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে বিএনপি। খসড়া আইনটির ওপর দলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ বিষয়ে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উত্তরার নিজ বাসা থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, করোনা মহামারির এই সময়ে মানুষ যখন জীবন-জীবিকা রক্ষায় নিবদ্ধ, তখন কমিশনের এ উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কেননা, খসড়া আইনে বলা হয়েছে, পরপর দু'বছর নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হবে। বিএনপি একবার নির্বাচনে অংশ নেয়নি। তাই বিএনপিকে রাজনীতির মাঠ দুরে রাখার একটা কৌশল এটা। বিএনপির মহাসচিব বলেন, যেখানে করোনা মহামারির কারণে সব রাজনৈতিক দলগুলো সাংগঠনিক কাজকর্ম স্থগিত করে অসহাপয় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে সেই সময় সরকারের এমন সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক অনৈতিক ও অপ্রয়োজনীয়। তাছাড়া খসড়া আইনে বেশকিছু অসঙ্গতি রয়েছে। আমরা এগুলো ইসি সচিব মো. আলমগীরের কাছে তুলে ধরেছি। একই সঙ্গে যেহেতু আইন প্রণয়নের এটি সময় নয়, তাই কার্যক্রমটি স্থগিত রাখার দাবি জানাচ্ছি। উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিতে আরো শর্ত আরোপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য তারা বিদ্যমান আইনে সংশোধনী আনছে। রাজনৈতিক দল নিবন্ধন আইন, ২০২০' নামে একটি খসড়াও এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে। আর চাওয়া হচ্ছে মতামত। এই মতামত দিতে হবে ৭ জুলাইয়ের মধ্যে। একযুগ আগে একটি নিবন্ধন শর্ত পূরণ করেই দল নিবন্ধন পেয়েছে। আগামীতে নিবন্ধন নিতে দুটি শর্ত পূরণ করতে হবে। এছাড়া আইন হবে বাংলায়। এজন্য ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌর ও সিটিকে বাংলায় পল্লী, নগর ও মহানগর রেখে নিবন্ধিত দল ও নাগরিকদের কাছে জনমত চাওয়া হয়েছে।
6
আগামীকাল রবিবার থেকে অফিস খোলা। সে কারণে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। আবার ঈদের আগে যারা নানা অসুবিধায় বাড়ি যেতে পারেননি, তারাও বাড়ি ফেরার জন্য দক্ষিণবঙ্গমুখী। ঈদের পরদিন শনিবার (১৫মে) এমন চিত্রই দেখা গেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। এর মধ্যে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীমুখী দক্ষিণবঙ্গের যাত্রীরা যেমন রয়েছেন, তেমনি ঈদের আগে যেসব যাত্রী বাড়ি ফিরতে পারেননি তাদের অনেকেও ঈদের পরদিন বাড়ি ফিরছেন। শনিবার ভোর থেকে তাদের ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা যায়। তবে সকাল থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে এ নৌরুটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এ চাপ। এতে পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট উভয়মুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে। ফলে শিমুলিয়া ঘাট থেকে শনিবার সকালে পাঁচটি ফেরি শুধু যাত্রী নিয়ে ছেড়ে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, শনিবার সকাল থেকে ১৫টি ফেরি চলাচল করছে। প্রত্যেকটিতে বিপুল যাত্রী ও যানবাহন পারাপার করছেন তারা। তবে সকালের দিকে যাত্রীদের চাপ থাকায় অন্তত পাঁচটি ফেরি শুধু যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে। বাংলাবাজার ঘাট থেকেও প্রচুর যাত্রী নিয়ে প্রত্যেকটি ফিরেছে শিমুলিয়ায়। নদীর দুই পাড়েই যাত্রীর চাপ আছে। প্রচুর মানুষ ঢাকা ফিরছেন বলে জানান তিনি। এদিকে যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক ছোটবড় যানবাহন।
6
বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ বাতিল হওয়ায় কোপা আমেরিকা হারের বদলা নেয়ার সুযোগ অধরাই রয়ে গিয়েছে ব্রাজিলের। তবে পেরুকে এই আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়ে নিজেদের কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ১০০ শতাংশ রেকর্ড বজায় রাখল সেলেসাও বাহিনী। তিতের দলের হয়ে শুক্রবার ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এভারটন রিবেইরো। ম্যাচের ৪০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। গোটা ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ২-০ তেই। এই জয়ের ফলে আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান বিশ্বকাপ যোগ্যতাপর্বের লিগ তালিকায় প্রথম স্থান ধরে রাখলেন নেইমাররা।সূত্র : হিন্দুস্তান টাইমস
12
করোনা টিকা নেওয়ার জন্য কাউকে জোর করা যাবে না বলে সিদ্ধান্ত দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এছাড়াও করোনা ভ্যাকসিন নিলে মানবদেহে তার কী ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়কপ্রতিবেদনপ্রকাশ করতে কেন্দ্রীয় সরকারকে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই শীর্ষ আদালত বলেছে, 'শারীরিক মর্যাদা রক্ষা আইনের আওতাভুক্ত। কেউ টিকা দেওয়ার জন্য কাউকে জোর করতে পারে না।' এ পর্যন্ত করোনা টিকার যেসব ট্রায়াল হয়েছে, তার ফলাফলও জনগণের জন্য উন্মুক্ত করতে সরকারকে আর দেরি না করার পরামর্শ দিয়েছে আদালত। সূত্র: এনডিটিভি বিডি প্রতিদিন/নাজমুল
3
টাঙ্গাইলের সখীপুরে ইলিয়াছ ওরফে ইলু (৩৫) হত্যাকাণ্ডের তিন মাস ১০ দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মামলার এজাহারভুক্ত একজন আসামিকেও গ্রেফতার করেনি পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার এসআই ওমর ফারুককে আসামি ধরতে বলা হলে তিনি নানা তালবাহানা করছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী নিহতে বড় ভাই সাইফুল ইসলাম ও তার পরিবার। ওই কর্মকর্তার বিরুদ্ধে আসামি পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ারও অভিযোগ করেন তিনি। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে টাঙ্গাইল পুলিশ সুপারের কাছে মামলার বাদী সাইফুল ইসলাম ওই কর্মকর্তার বিরুদ্ধে নালিশ করলে তিনি তার সামনেই সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে চূড়ান্ত চার্জশিট দেওয়ার নির্দেশ দেন। এতেও ওই হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার না করা ও চার্জশিট না দিয়ে নানা তালবাহানা করায় ইলিয়াছ ওরফে ইলু হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচার পাওয়া নিয়ে নিহতের পরিবার শঙ্কায় রয়েছেন। মামলার বাদী নিহতের বড় ভাই মো.সাইফুল ইসলাম বলেন, আমার ভাই ইলু হত্যাকাণ্ডের আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। আসামি ধরার তাগিদ দিলে উল্টো তিনি আমাদেরকেই আসামি ধরিয়ে দিতে বলছেন। চার্জশিট দিতেও নানা তালবাহানা করছেন। তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তার ভাই হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করে তাদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুক তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ইলু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুতই আসামিরা গ্রেফতার হবে। বিডি প্রতিদিন/কালাম
6
ডেঙ্গুর প্রকোপ গত দুই দিন কম থাকলেও আবারও বেড়েছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯ জন। এ নিয়ে চলতি অক্টোবর মাসের ২৩ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ১২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৫৫ জন এবং ঢাকার বাইরের ৩৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৩১৯ জন। এ সময় সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। এ নিয়ে চলতি মাসে মারা গেছেন ১৭ জন। আর চলতি বছরে সর্বমোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৬ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগী এখন ভর্তি রয়েছেন ৮৩৮ জন এবং ঢাকার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৬৯ জন রোগী ভর্তি আছেন এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছেন ১৬৯ জন।স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৭ জন, মুগদা জেনারেল হাসপাতালে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জনসহ মোট ৫৭। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।কীটতত্ত্ববিদরা বলছেন, বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা।এদিকে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় ঢাকার দুই সিটি করপোরেশন নামে মাত্র মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর অনেক এলাকায় এখন নিয়মিত মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
6
ফের বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সম্প্রতি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই খবর। সঙ্গে শেয়ার করলেন প্রেগন্যান্ট অবস্থায় বান্ধবী গ্যাব্রিয়েলের ছবি। ছবি শেয়ার করে ক্যাপশনে অর্জুন লিখলেন, 'ফের জীবনটা নতুন করে শুরু করার সুযোগ পেয়েছি। সন্তানের জন্য তোমায় ধন্যবাদ বেবি!' মেহর জেসিয়ার সঙ্গে ২০ বছর সংসার করার পর সেই বিয়ে আর টিকে থাকেনি। সেই সম্পর্ক ভেঙে যায় ২০১৮ সালে। তাদের দুই মেয়েও রয়েছে মাহিকা (১৭), মাইরা (১৩)। ২০১৮ সালের পর থেকেই বান্ধবী গ্যাব্রিয়েলের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ অর্জুন। এমনকি, হৃতিকের সঙ্গে সুজানের সম্পর্ক ভাঙার পর অর্জুন রামপালের সঙ্গে জড়িয়ে ছিল সুজানেরও নামও। তবে সে খবর ছিল একেবারেই গুজব। ততদিনে গ্যাব্রিয়েলের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অর্জুন। কিন্তু এই নিয়ে প্রকাশ্যে কখনই কিছু জানাননি অর্জুন। এই প্রথম গ্যাব্রিয়েলকে সবার সামনে প্রেমিকা ও সন্তানের মা বলে সম্বোধন করেন অর্জুন! প্রসঙ্গত, গ্যাব্রিয়েল ডেমেট্রিয়াডেস একজন মডেল। পাশাপাশি ২০১৪ সালে সোনালি কেবল নামে একটি বলিউড ছবিতেও অভিনয় করেন গ্যাব্রিয়েলা। বর্তমানে এএক্সএন অরিজিনালসের একটি ওয়েব সিরিজে সঞ্চালিকার ভূমিকাতেও দেখা যাচ্ছে তাকে।
2
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। আজ শুক্রবার দুপুর ৩টা ১০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিনি সাদা পায়রা ও লাল-সবুজ বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। এসময় তার পাশে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের এলাকাগুলো উৎসবমুখর হয়ে উঠেছে। নেতা-কর্মীদের আগমনে জমজমাট হয়ে উঠেছে সম্মেলনস্থল। সম্মেলনে হাজির হয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বিডিপ্রতিদিন/ফারজানা
6
অভিনয়ে আগের মতো নিয়মিত নন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। সর্বশেষ জি ফাইভে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকীর 'লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে। এবার তিনি শর্টফিল্ম 'মর্নিং কফি'তে অভিনয় করলেন। আফজাল হোসেল ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম। পরিচালনা করেন বাসার জার্জিস। বাসার জর্জিস বলেন, ৯টি শর্টফিল্ম নির্মিত হয়েছে। সেগুলোর মধ্যে দুটি আমি বানিয়েছি। এরই একটি 'গুডমর্নিং কফি'। আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে বানানো হয়েছে। এটি মুক্তি পাবে ৪ ডিসেম্বর প্রজন্ম ওয়েব নামে একটি ফেসবুক পেজে। আফজাল হোসেন জানান, তিনি কম কাজ করেন। কাজের ক্ষেত্র আর বাসা ছাড়া সঙ্গত কারণে কোথাও যাই না। তাই এ প্রজন্মের সঙ্গে তার যোগাযোগ কম। সোশ্যালাইজিংও খুব একটা করেন না। তা ছাড়া সহজেই কেউ ভাবেন না তাকে নিয়ে কাজ করবে। কিন্তু পরিচালক বাসার জার্জিস ভেবেছে। তার কনটেন্টটা আমার কাছে আলাদা লেগেছে। আফজাল হোসেন মনে করেন, যে কোনো অভিনেতার ভেতরে সবসময় ভিন্ন ভিন্ন ধাঁচের চরিত্র করার আকাঙ্ক্ষা থাকে। এর সূত্র ধরে তিনি বলেন, কিছুদিন আগে মোস্তফা সরয়ার ফারুকীর 'লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান'-এ অভিনয় করে নিজের মধ্যেও আনন্দ হয়েছিল। ওরকম একটা চরিত্র উপভোগ করার সময় নতুন একটা ছেলে (বাসার জার্জিস) আলাদা চরিত্রের প্রস্তাব করে। শুনে ভালো লেগেছে দুই কারণে। এক হচ্ছে আলাদা চরিত্র, অন্যটি নতুন প্রজন্মের সঙ্গে কাজ। তাদের ধ্যানধারণার সঙ্গে পরিচিত হওয়া।
2
বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না ভোজ্য তেল। গতকাল সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩৮ টাকা বৃদ্ধির ঘোষণার পর রাজধানীর কিছু এলাকায় পাম ওয়েল পাওয়া গেলেও খুচরা বাজারে তেল নেই। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের দোকানগুলোতে খোঁজ করে দেখা যায়, কোনো তেল নেই।ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা ঈদের আগে তেলের সর্বশেষ চালান পেয়েছেন। ঈদের আগের দিন থেকে আর তেল পাওয়া যাচ্ছে না। তাঁদের স্টকেও তেল নেই বলে জানান।কারওয়ান বাজারের ব্যবসায়ী আবদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, 'কোথাও তেল নাই। আপনারা যেমন আমাদের কাছে খোঁজেন, আমরাও তো পাইকারদের কাছে খুঁজি। তাদের কাছেও নাই। তেল আমদানি কম হচ্ছে। যা হচ্ছে তাও খুব কম।'আরেক ব্যবসায়ী সুলতান আহমেদ বলেন, 'ঈদের কয়েক দিন আগে ১০০ লিটার নিছিলাম। সেটা ঈদের আগেই শেষ। এর পরে তো আর পাই নাই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না থামলে তেলের দাম কমব না। সয়াবিন বেশির ভাগই ঐদিক থেকে আসে। ঐদিকে ঝামেলা মনে হয় সহজে থামবে না। সরকার ভ্যাট-ট্যাক্স কমাইলে কিছুটা কমত, পাওয়া যাইত। কিন্তু তা তো সরকার করব না। সামনে তেলের দাম আরও বাড়তে পারে।'রমজানের শুরু থেকেই বাড়ছে তেলের দাম। গতকাল (বৃহস্পতিবার) আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবারও বৃদ্ধি করা হলো তেলের দাম। নতুন দর অনুযায়ী, ১৪০ টাকার খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে ১৮০ টাকায়, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৩৮ থেকে ৪০ টাকা বৃদ্ধি পেয়ে ১৯৮ টাকায় খুচরা বিক্রি করা হবে। ৫ লিটারের বোতলের দাম হবে ৯৮৫ টাকা। ১৩০ টাকার পাম ওয়েল প্রতি লিটার বিক্রি হবে ১৭০ টাকায়। এই হিসাবে তেলের দাম প্রায় ২৫ থেকে ২৮ শতাংশ বেড়েছে।খিলগাঁও বাজারে তেল খুঁজছিলেন আব্বাস আলী। কোথাও তেল নেই জানিয়ে তিনি বলেন, '১৮০ টাকা দিয়ে এক কেজি পাম ওয়েল কিনেছি। কোথাও সয়াবিন পেলাম না। কয়েকটা দোকানে ঘুরলাম। অনেক দোকানে ৫ লিটারের তেল আছে, কিন্তু ঐটার সঙ্গে নুড্লস, সেমাই বা দুধের প্যাকেট কিনতে হয়। সেগুলোর দামও ৩০০-৪০০ টাকা। সেগুলো ছাড়া শুধু তেল বেচবে না। আমরা তো একেবারেই জিম্মি হয়ে গেলাম।'
6
'আমার ভোট আমি যাকে খুশি দেব। নৌকায় ভোট দেওয়ার জন্য পালিয়ে বেড়াতে হবে কেন? বিএনপি ক্ষমতায় থাকলে মনে একটা বুঝ দিতে পারতাম। নৌকায় ভোট দিয়ে বিপদে পড়ে গেছি।' গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে কথাগুলো বলছিলেন ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুঘলদিয়া গ্রামের হিন্দু পাড়ার গৃহবধূ পার্বতী দাস। তাঁর অভিযোগ, গত সোমবার রাতে সালথা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর তাঁদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। পার্বতীর স্বামী মানিক সিকদার জানান, নির্বাচনের পর থেকে তিনি বাড়ি থেকে বের হননি। যাননি পাশের তুঘলদিয়া বাজারে। সেখানে গেলে মার খেতে হতে পারে, এ ভয়ে একপ্রকার কোণঠাসা হয়ে বাড়িতে পড়ে আছেন। তাঁর ভাই বিপুল সিকদারকে (৩৪) ঢাকায় পাঠিয়ে দিয়েছেন আনারস সমর্থকদের রোষানল থেকে বাঁচাতে। ১৮ মার্চ সালথা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। তিনি হেরে যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের কাছে। ওয়াদুদ উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হিন্দু পাড়ার ওই কয়েকটি পরিবার ছাড়াও নৌকায় ভোট দেওয়ায় তুঘলদিয়া গ্রামের নৌকার সমর্থকদের অনেকের বাড়িতে ও দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের দিন সন্ধ্যা থেকেই হামলা শুরু হয়। গত বুধবারও হামলার ঘটনা ঘটেছে। জমিতে পেঁয়াজ তুলতে গেলে বুধবার সকালে তুলঘলদিয়া পূর্ব পাড়া গ্রামের বেলায়েত মাতুব্বরকে (৩৪) ৫-৬ জন খেতের মধ্যে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। বেলায়েত বর্তমানে পাশের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। নির্বাচনের দিন রাতে গ্রামের রফিক মাতুব্বরের (৪৮) বাড়িতে হামলা হয়। হামলাকারীরা বাড়ির টিনের বেড়া ও চেয়ার ভাঙচুর করে। বাড়িতে না থাকায় বেঁচে যান রফিক। সেই থেকে রফিক বাড়িছাড়া। রফিকের স্ত্রী দেলোয়ারা বেগম বলেন, 'নৌকায় ভোট দেওয়ার জন্য আমাদের ওপর হামলা হয়েছে। বাড়িতে এখন কোনো পুরুষ মানুষ নেই। খেতে পেঁয়াজ পেকে নষ্ট হয়ে যাচ্ছে, তোলার লোক নেই।' একই দিন হামলা হয়েছে তুঘলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত মো. ফরিদ শেখের (৪৮) দোকানে। দোকানটি ভেঙে টিন কুপিয়ে তছনছ করা হয়। লুট করা হয় দোকানের জিনিসপত্র। ফরিদের স্ত্রী আবেকা বেগম বলেন, হামলার দিন থেকে তাঁর স্বামী নিরুদ্দেশ। কোথায় আছেন তিনি জানেন না। সেই দিন থেকে তাঁর জ্বর। বড় কষ্টে দিন কাটছে। নির্বাচনের দিন হামলা হয়েছে ওমর শেখের বাড়িতে। হামলাকারীরা ওমরের দুটি গরু নিয়ে গেছে। নির্বাচনের পরের দিন রাতে তুঘলদিয়া গ্রমের আলেপ মাতুব্বরের বাড়িতে হামলা হয়। লুটপাট ঠেকাতে গিয়ে আলেপের মেজো বোন ইঙ্গুলি বেগম মারপিটের শিকার হন। ইঙ্গুলি বেগমের ছোট বোন রেখা বেগম বলেন, 'আমরা একই গ্রামের মানুষ। যারা হামলা করেছে, তাদের সবাইকে আমরা চিনি। কিন্তু নাম বললে আমাদের সর্বনাশ হবে বলে ভয় দেখিয়ে গেছে হামলাকারীরা।' আলেপ মাতুব্বরের বোন লিপি বেগম বলেন, 'আমরা এক এলাকার মানুষ। ভোটে একেকজন একেক পক্ষ নেয়। একজন জেতে, অন্যরা হারে। কিন্তু নির্বাচনের পর এ কেমন প্রতিহিংসা। প্রতিবাদ, প্রতিশোধের এই মানসিকতার শেষ হওয়া দরকার। এভাবে কোনো এলাকার রাজনীতি চলতে পারে না।' আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, 'দল ক্ষমতায়, সেখানে নৌকার পক্ষে ভোট দেওয়ায় মানুষ হামলার শিকার হচ্ছে, আতঙ্কের মধ্যে আছে। বিষয়টি কল্পনা করে লজ্জায় হেট হয়ে আসে আমার মাথা।' যোগাযোগ করা হলে ওয়াদুদ মাতুববর ফোন ধরেননি। ওয়াদুদের সমর্থক সালথা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ওহিদুজ্জামান বলেন, নির্বাচনের পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। অনেকে মনের ভয়ে পালিয়ে আছেন। এ অবস্থা বেশি দিন থাকবে না। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনের পর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। পরিস্থিতির সুযোগে পূর্বশত্রুতা অনেকে চরিতার্থ করে থাকেন। পরিস্থিতি স্বভাবিক করতে তিনি ভদ্রকান্দা ও তুঘলদিয়া এলাকা পরিদর্শন করেছেন। এ-জাতীয় ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে তৎপরতা জোরদার করা হয়েছে। তুঘলদিয়া গ্রামটি ভাওয়াল ইউনিয়নে। এ ইউপির সদস্য সুলতান খান জানান, নির্বাচনী সহিংসতা এ গ্রামে হয়নি, যা হয়েছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা। যাঁরা গ্রাম থেকে বাইরে অবস্থান করছেন, তাঁরা মনের ভয়েই গ্রামছাড়া।
9
ইউক্রেন ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া এবং আমেরিকার মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপরই ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার হুমকি দিল। সোমবার জেনেভা শহরে ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রশ্ন আলোচনায় বসেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। তিনি বলেন, "রাশিয়া যদি আলোচনার টেবিলে থাকে এবং তারা উত্তেজনা নিরসনের ক্ষেত্রে শক্ত পদক্ষেপ নেয় তাহলে অগ্রগতি হবে বলে আমরা বিশ্বাস করি।" একই সঙ্গে তিনি বলেন, রাশিয়া যদি আগ্রাসন চালায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমেরিকা ও তার মিত্ররা প্রস্তুত রয়েছে। শেরম্যান পরিষ্কার করে বলেন, রাশিয়াকে সুস্পষ্ট মূল্য দিতে হবে, তারমধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা হবে অন্যতম। এর ফলে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান ও রফতানি-শিল্প ক্ষতির মুখে পড়বে। এছাড়া, রুশ সীমান্তবর্তী মিত্র দেশগুলোতে ন্যাটো জোটের সামরিক উপস্থিতি বাড়বে এবং ইউক্রেনের নিরাপত্তার জন্য প্যয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও শেরম্যান জানান। সূত্র: দ্য হিল, ফ্রান্স২৪, বিডি প্রতিদিন/কালাম
3
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তির ক্ষমতায় নয়, মানুষের ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল। অথচ আমাদের দেশে এখনো কিছু পাকিস্তানি প্রেতাত্মা আছে। তারা হয়তো জানে না, আমরা সামাজিক-অর্থনৈতিক সূচক থেকে শুরু করে বিভিন্ন সূচকে পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছি। কিছু ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে। সারা পৃথিবী যখন করোনায় বিপর্যস্ত, তখন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, গড় আয়ু, মাথাপিছু আয়সহ আমাদের চিকিৎসাব্যবস্থায় যে সাফল্য এসেছে, তার কারণ এ দেশে একজন বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন এবং মানুষরূপী একজন মহামানবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম এ দেশে হয়েছে।' শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন নিজের জন্য ছিল না, ছিল বাঙালি জাতির জন্য। বঙ্গবন্ধু মন্ত্রিত্ব ছেড়ে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন। তিনি সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন। বঙ্গবন্ধুর ধারাবাহিকতায় তাঁর কন্যা শেখ হাসিনা অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন। বিত্তবৈভব-প্রাচুর্যের জন্য নয়, তিনি সংবিধানের আলোকে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য, নারীর ক্ষমতায়নের জন্য, খেটে খাওয়া মানুষের বৈষম্য দূর করার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী উন্নয়নের সমতা নিশ্চিত করার কথা বলেন। এ জন্য উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযাত্রী হিসেবে আমাদের সবাইকে কাজ করতে হবে। তিনি এ সময় বরিশাল বিভাগের কর্মকর্তাদের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধির আহ্বানও জানান। স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান। এ ছাড়া অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদদীন আহমেদ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ও বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান সভা পরিচালনা করেন। সাধারণ সভায় লোকমান হোসেন মিয়া ও মো. মতিউর রহমান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি
9
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল শনিবার বলেছেন, তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি বর্তমানে বিবেচনায় নেই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ফাঁকে লাভরভ এ কথা বলেন। গত মাসে আফগানিস্তানের ক্ষমতা নেওয়া তালেবান নেতৃত্ব চাইছে জাতিসংঘের মতো মঞ্চ থেকে স্বীকৃতি পেতে। তারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইচ্ছাও প্রকাশ করেছে। এ জন্য জাতিসংঘকে একটি চিঠি দিয়েছে তালেবান। ২০ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন শুরু হয়। এই অধিবেশন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। জাতিসংঘে তালেবানের প্রতিনিধির বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়া নিয়ে সন্দেহ-সংশয় রয়েছে। কারণ, জাতিসংঘে তালেবানের প্রতিনিধির বক্তব্য পেশ করতে দেওয়ার অর্থ হলো তাদের শাসনকে স্বীকৃতি দেওয়া। জাতিসংঘকে দেওয়া চিঠিতে তালেবান বলেছে, ক্ষমতাচ্যুত আফগান সরকার-নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে সরিয়ে দেওয়া হয়েছে। ইসাকজাই আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না। তাঁর জায়গায় সুহাইল শাহিনকে স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছে তালেবান। সুহাইল শাহিন তালেবানের অন্যতম মুখপাত্র। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে বা কারা যোগ দিতে পারবে, তা নির্ধারণ করে সংস্থার নয় সদস্যের ক্রিডেনশিয়াল কমিটি। এই কমিটির সদস্য রাশিয়া। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, 'বর্তমান পর্যায়ে তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্নটি বিবেচনায় নেই।' গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর চলতি মাসের শুরুর দিকে দেশটিতে নতুন সরকার গঠন করে তারা।
3
মিয়ানমার থেকে উৎখাত হওয়া যেসব রোহিঙ্গা মুসলিম ভারতে ঢুকেছেন, তাদের 'পুশব্যাক' করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। রাজ্যগুলিকে এই নীতি মেনে চলতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সেই ফরমান মানতে নারাজ পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।রোববার আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, উদ্বাস্তু রোহিঙ্গারা এ রাজ্যে থাকতে চাইলে মানবিকতার খাতিরেই তাদের থাকতে দেওয়া হবে। কোনও অবস্থাতেই জোর করে ফেরত পাঠানো হবে না।রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তার কথায়, 'রোহিঙ্গারা মুসলিম বলেই কেন্দ্র এমন অবস্থান নিচ্ছে। কিন্তু কেন্দ্র অমানবিক হলেও আমরা তা হতে পারব না।'মিয়ানমারে সন্ত্রাসের বলি হয়ে গত কয়েক বছর ধরে কয়েক লক্ষ রোহিঙ্গা সে দেশ ছেড়ে নৌকা করে বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন। গত ২৫ আগস্ট থেকে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। ভারতে ইতোমধ্যেই আশ্রয় নিয়েছেন প্রায় ৪০ হাজার রোহিঙ্গা। তাদের মধ্যে প্রায় ১০ হাজার জম্মু লাগোয়া এলাকায় রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মায়নমারে গিয়ে এদের সকলকে 'পুশব্যাক' করার নীতি ঘোষণা করেতবে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা তেমন নয়। বনগাঁ-বসিরহাট সীমান্ত এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দিয়ে কিছু রোহিঙ্গা এ রাজ্যে ঢুকেছেন। ধরা পড়ার পরে তাদের অনেকেই এখন জেলে। অসম-দাঙ্গার পর উত্তরবঙ্গেও বেশ কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদের কাউকেই 'পুশব্যাক' করা হবে না বলে সরকারি স্তরে সিদ্ধান্ত হয়েছে।যদিও কেন্দ্রের চাপে এ রাজ্যের বিভিন্ন হোমে বন্দি থাকা ২৩ জন নারী ও শিশুর পরিচয়পত্র বিতরণ বন্ধ রাখতে হয়েছে। জাতিসংঘ রোহিঙ্গাদের জন্য বিশেষ পরিচয়পত্র দিচ্ছে। এ রাজ্যের হোমে বন্দিদেরও তেমন দেওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যের মুখ্যসচিব মলয়কুমার দেকে ধমক দিয়ে সেই পরিচয়পত্র বিতরণ বন্ধ করিয়েছেন।রোহিঙ্গাদের 'পুশব্যাক' করা এবং না করার সিদ্ধান্ত- দুয়ের পিছনেই রাজনীতির ছাপ দেখছেন অনেকে। তাদের মতে, হিন্দুত্বের রাজনীতি তুলে ধরতেই 'পুশব্যাক' করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। অন্য দিকে বাঙালি মুসলিমদের 'পুশব্যাক' না করে লাভের অঙ্ক কষছে তৃণমূল।
3
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নির্বাচনে পরাজয় স্বীকার করায় দেশটিতে এক দশকের রক্ষণশীল শাসনের অবসান ঘটছে। দেশটির লেবার দলীয় অ্যান্থনি আলবানিজ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রীর মসনদে বসছেন। শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে মরিসনের লিবারেল-ন্যাশনাল জোটের ভরাডুবি ঘটেছে। দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফল এখনও ঘোষণা করা হয়নি। ভোট এখনও গণনা চলছে। তবে প্রাথমিকভাবে লেবার দলীয় অ্যান্থনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। নির্বাচনে হেরে যাওয়ার ইঙ্গিত পাওয়ার লিবারেল পার্টির প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন স্কট মরিসন। তিনি বলেছেন, আজ রাতে, আমি বিরোধীদলীয় নেতা এবং নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে কথা বলেছি। এবং নির্বাচনী জয়ের জন্য আমি আজ সন্ধ্যায় তাকে অভিনন্দন জানিয়েছি। বিডি প্রতিদিন/ ওয়াসিফ
3
শুধু প্রাতিষ্ঠানিক লেখাপড়া থাকলেই কিংবা শিক্ষাগত পদবির ভিত্তিতে কাউকে বুদ্ধিজীবী বলা যায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।বুদ্ধিজীবীদের তালিকা করার আগে কাদের বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হবে, তা ঠিক করা দরকার জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, 'শুধু লেখাপড়া জানলে, পণ্ডিত মানুষ হলেই বুদ্ধিজীবী বলা যায় না। অনেক জ্ঞানী, অধ্যাপক বা কেউ ভাইস চ্যান্সেলর হলেই তাকে বুদ্ধিজীবী বলা যাবে না। এমন অনেকেই আছে, যাদের বুদ্ধিজীবী বলা যায় না।'বুদ্ধিজীবী হতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতে হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, 'যে তালিকা আছে, সে অনুযায়ী খোঁজ নেব, কারা তাকে চেনে, তার কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে। অনেকেই পাকিস্তানিদের সমর্থন দিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে মারা গেছে, তাদের কি শহীদ বলা যাবে?'আগামী ২৬ মার্চ মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার আশা ব্যক্ত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, 'স্বাধীনতার ৫০ বছরের ৩০ বছরই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হয়নি। আমি অনেকের কাছে আহ্বান জানিয়েছি-আপনাদের কারও কাছে যদি প্রাথমিক তালিকা থাকে, সেটা ধরে কাজ করব। কিন্তু একটু যাচাই-বাছাইয়ের প্রয়োজন হবে। তবে আশা করছি, আগামী ২৬ মার্চের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রণয়ন করতে পারব।'
6
দেশজুড়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বুধবার থেকে শুরু হয়েছে।সারাদেশে সাধারণ আটটি শিক্ষা বোর্ড জেএসসি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষা অনুষ্ঠানের প্রথম দিনই অনুপস্থিত ছিল ৬০ হাজার ৮৯৩ পরীক্ষার্থী।পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বুধবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাব-কমিটির তথ্যানুযায়ী, জেএসসিতে ৪১ হাজার ৩৭৮ পরীক্ষার্থী আর জেডিসিতে ১৯ হাজার ৫১৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের নয়জন, ঢাকা বোর্ডের চারজন, যশোরের দু'জন ও কুমিল্লা বোর্ডের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।বুধবার জেএসসিতে বাংলা প্রথম পত্র ও জেডিসিতে কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা নির্বিঘ্ন করতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো, কেন্দ্র সচিব ছাড়া অন্যদের মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ না করাসহ ১০ দফা নির্দেশনা দিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। সারাদেশে মোট দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষার জন্য মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ পরীক্ষার্থী নিবন্ধিত হয়। গত বছরের তুলনায় মোট পরীক্ষার্থী বেড়েছে ৫৬ হাজার। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর শুধু জেএসসিতে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন। অন্যদিকে, জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। দেশের বাইরের নয়টি কেন্দ্রে এবার ৬৫৯ জন জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে নেওয়া হচ্ছে। পরীক্ষা কমানো হবে :প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাচ্চাদের ওপর পরীক্ষার চাপ কমিয়ে ছাত্রজীবন আনন্দময় করতে শিক্ষা মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন খান। তিনি গতকাল সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, 'আমরা পর্যায়ক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে চাপ কমানোর ব্যবস্থা নিচ্ছি।'
6
বিরামপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম-সংলগ্ন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ওই নারী বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর ব্যাপারীপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৬০)।স্থানীয় সূত্রে জানা যায়, মাজেদা বেগম মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিরামপুরে রেলস্টেশনে তান-চারদিন যাবৎ ঘোরাফেরা করছিলেন। আজ মঙ্গলবার ভোরে স্টেশনের ২ নম্বর লাইনে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।বিরামপুর রেলস্টেশনের মাস্টার রফিক চৌধুরী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন স্টেশনে ঢোকার মুহূর্তে উক্ত ভারসাম্যহীন নারী ২ নম্বর প্ল্যাটফর্ম লাইনে ঘোরাফেরা করছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। হিলি জিআরপি ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
6
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ পুলিশ সক্ষমতায় বিশ্বমানের পুলিশের কাছাকাছিপৌঁছেছে। আমরা শুধু মুখে না, কাজও করে দেখিয়েছি। সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে তিন হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেয়া হয়েছে। আমরা যেমন যোগ্যদের পুলিশে চাকরি দিয়েছি তেমনি তারা যেনো সঠিক ও উন্নত প্রশিক্ষণ পায় সে ব্যবস্থাও করেছি। রোববার দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় বাংলাদেশ পুলিশে নব-নিয়োগকৃত তিন হাজার 'ট্রেইনি রিক্রুট কনস্টবল' ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমন থেকে শুরু করে করোনা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের অগ্রণী ভূমিকা আমাদের মনে করিয়ে দেয়, বঙ্গবন্ধুর সেই 'জনতার পুলিশের' কথা। পুলিশ ধীরে ধীরে সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর 'জনতার পুলিশ' এবং প্রধানমন্ত্রীর 'জনবান্ধব পুলিশে' রূপান্তরিত হচ্ছে। তিনি বলেন, 'আগামীর উন্নত বিশ্বে অপরাধের ধরণ বদলে যাচ্ছে। তার সাথে তাল মিলিয়ে আমাদের পুলিশও এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তা পুলিশ বাহিনীর উপরে ন্যস্ত। প্রতিটি পুলিশ সদস্য নিজের যোগ্যতা ও সামর্থ্য দিয়ে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকবেলা করবে। বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ।
6
নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল বুধবার জানান, স্থানীয় মিলন মিয়া নামে এক ব্যক্তি এ চেষ্টা চালাচ্ছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জায়গার হালনাগাদ কাগজপত্র তাদের হাতে রয়েছে। তারপরও তাদের হয়রানি করা হচ্ছে।এতে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে।তবে মিলন মিয়ার দাবি, ওই জায়গা তিনি কিনেছেন।জানা গেছে, মিলন মিয়ার বাড়ি মোহনগঞ্জের টেংগাপাড়া গ্রামে। তবে তিনি রাজধানীতে বসবাস করেন।মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় পৌরশহরের টেংগাপাড়া এলাকায় ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা মরহুম আবদুল আজিজ আহমেদ খান।বিদ্যালয়ের আট একরের বেশি নিজস্ব ভূমির মধ্যে ক্যাম্পাস ছাড়াও এর আশপাশ ও মাইলোড়া এলাকায় রয়েছে নিজস্ব খেলার মাঠ এবং ফসলি জমি। ১৯৮১ সালের পয়েলা জানুয়ারি স্কুলটি জাতীয়করণ হয়।প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন বলেন, 'খেলার মাঠের পূর্ব ও পশ্চিম পাশে যে ফসলি জমি রয়েছে, সেগুলোর ওপর কিছু খারাপ লোকের কুনজর পড়েছে। তাঁরা এগুলো আত্মসাৎ করার জন্য উঠেপড়ে লেগেছেন। ২০১৪ সালে তাঁরা ১ দশমিক ৯৬ একর জমির মালিকানা দাবি করে বিদ্যালয়ের বিপক্ষে আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানির পর ২০২০ সালে আদালত সব কাগজপত্র দেখে বিদ্যালয়ের পক্ষে রায় ঘোষণা করেন। এরপর তারা এর বিপক্ষে আদালতে আপিল করেন যা চলমান রয়েছে। শুধু তা-ই নয়, ২০২১ সালে তাঁরা আবার বিদ্যালয়ের বিপক্ষে আরেকটি মামলা করেন।কদিন পরপর বিদ্যালয়ের বিপক্ষে মামলা হওয়ায় প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের মামলা নিয়েই আদালত ও আইনজীবীদের কাছে দৌড়াদৌড়ি করতে হয়।ফলে বিদ্যালয়ের নির্ধারিত একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনা অসুবিধা হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন প্রধান শিক্ষক।'প্রধান শিক্ষক আরও বলেন, জমির মালিকানার সপক্ষে বিদ্যালয়ের প্রয়োজনীয় দলিলপত্র রয়েছে। ১৯৩১ সাল থেকেই বিদ্যালয় এই জমি ভোগদখল করার পাশাপাশি খাজনা পরিশোধ করে আসছে।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ আহমেদ খান সাহেব একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, দাতা ও ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর দীর্ঘদিন তিনি এটি পরিচালনার কাজে যুক্ত ছিলেন। তিনি নিজ হাতে বিদ্যালয়ের সব কাগজপত্র রেখে গেছেন।এমন একজন ব্যক্তির পরিচালনাধীন বিদ্যালয়ে কোনো অবৈধ জমি থাকার প্রশ্নই আসে না। তা ছাড়া বিদ্যালয়টি জাতীয়করণের আগে এলাকার আরেক বিশিষ্ট শিক্ষানুরাগী, মুক্তিযুদ্ধের সংগঠক প্রাক্তন গণপরিষদ সদস্য ডা. আখলাকুল হোসাইন আহমেদ ম্যানেজিং কমিটির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন।প্রধান শিক্ষক বলেন, 'এরপর ১৯৮১ সালে জাতীয়করণ হওয়ার সময় তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পত্তি সরকারের কাছে তুলে দেওয়া হয়। আমাদের কাছে জমির সমস্ত সঠিক কাগজপত্র থাকার পরও একটি চক্র ইচ্ছাকৃতভাবে জমি দখলে নেওয়া ও বিদ্যালয়ের পড়াশোনা কাজে বিঘ্ন ঘটানোর জন্যই এমন হয়রানির পথ নিয়েছে। এই অবস্থার প্রতিকার চাই।'অভিযুক্ত মিলন মিয়া বলেন, 'দাবিকৃত জায়গাটি আমি কিনেছি। এর পক্ষে বায়নাপত্র আছে। তবে জায়গাটি দলিল করে দেওয়ার আগেই জায়গার মালিক মারা যান। এ নিয়ে এখন আদালতে মামলা চলমান আছে। আদালতেই বিষয়টি সমাধান হবে আশা করছি।'মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় নেত্রকোনা জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠিন। হাওরাঞ্চলের এই শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন। বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এই বিদ্যালয়ের ছাত্র।
6
নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাবারের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে আজ বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত সোমবার উপজেলার বিশনন্দী ইউনিয়ন এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।অভিযুক্ত ব্যক্তির নাম শুক্কুর আলী। তিনি বিশনন্দী ইউনিয়নের আমির আলীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।শিশুটির বাবা অভিযোগ করে বলেন, গত সোমবার বিকেলে তার মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় শুক্কুর আলী শিশুটিকে খাবারের কথা বলে কৌশলে তাঁর ঘরে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার জন্য তাঁকে চাপ প্রয়োগ করে এবং থানায় যেতে নিষেধ করে।এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, 'পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নেমেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
6
ব্রুকলিন নাইন-নাইনপুলিশ ও গোয়েন্দাদের নিয়ে টিভি সিরিজ 'ব্রুকলিন নাইন-নাইন'। পুরোপুরি অ্যাকশননির্ভর হওয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। হয়েছে এক অনন্য সিটকম। জেক পেরালটা নামের এক মেধাবী কিন্তু ভীষণ অপরিপক্ক, খামখেয়ালি গোয়েন্দা সিরিজের অন্যতম চরিত্র। তাঁর সঙ্গে সহকর্মীদের দ্বন্দ্বকে কেন্দ্র করে 'ব্রুকলিন নাইন নাইন' সিরিজটি নির্মিত হয়েছে। প্রচার শুরু হয়েছিল ২০১৩ সালে। এখন চলছে সিরিজের অষ্টম সিজন। দ্য বিগ ব্যাং থিওরিমার্কিন সিটকমের ইতিহাসে সময়ের সবচেয়ে জনপ্রিয় 'দ্য বিগ ব্যাং থিওরি'। ২০০৭ সালে সিবিএস চ্যানেলে শুরু হয়েছিল এর প্রচার। সিরিজের ১২ তম সিজনের প্রচার শেষ হয়েছে ২০১৯ এর মার্চে। ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনা শহরের দুই মেধাবী তরুণ পদার্থবিজ্ঞানী আর তাঁদের কাছের তিন বন্ধু 'দ্য বিগ ব্যাং থিওরি'র মূল চরিত্র। তাঁদের দৈনন্দিন জীবনকে ঘিরেই বোনা হয়েছে সিরিজের গল্প। মডার্ন ফ্যামিলিএবিসি চ্যানেলের জনপ্রিয় মার্কিন সিটকম সিরিজ 'মডার্ন ফ্যামিলি'। ২০০৯ থেকে শুরু হয়ে মোট ১১টি সিজন প্রচার হয়েছে সিরিজের। গল্পের মূলে আছে তিনটি পরিবার। ক্যালিফোর্নিয়ার ওই তিন পরিবারের নানান কৌতুকপূর্ণ পরিস্থিতি সিরিজের গল্পের নতুন নতুন উপাদান যোগ করে। ইটস অলওয়েজ সানি ইন ফেলাডেলফিয়াঅহংকারী পাঁচ বন্ধু ফিলাডেলফিয়ায় একটি বার পরিচালনার দায়িত্ব নেয়। এই বারকে কেন্দ্র করে তাঁদের ব্যবসা প্রসারের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বারবার বিপদজনক সিদ্ধান্ত তাঁদেরকে বিভিন্ন সমস্যায় ফেলে। তাঁদের সংকটে আশপাশের লোকেরা পড়ে অস্বস্তিকর পরিস্থিতিতে। এফএক্স ও এফএক্সএক্স চ্যানেলে ২০০৫ সাল থেকে প্রচার হয়েছে সিরিজের ১৪টি সিজন। দ্য মিডলমার্কিন জনপ্রিয় এই সিটকম সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুবার অ্যামি এওয়ার্ড বিজয়ী অভিনেত্রী প্যাট্রিসিয়া হিটন। সিরিজে তার নাম ফ্যান্সেস হেক। মধ্যবিত্ত বিধবা মহিলা। কিন্তু রসিক। তার হতাশাগ্রস্থ স্বামী, অবাধ্য ছেলে আর উশৃঙ্খল মেয়েকে নিয়ে জীবনের বিভিন্ন সংকট রসবোধ দিয়ে সমাধান করেন। এবিসি চ্যানেলে ২০০৯ থেকে ২০১৭ সালে প্রচার হয়েছে সিরিজের ৯টি সিজন।
2
দেশে চালসহ কোনো পণ্যের ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যায় পয়লা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, 'কিছু কিছু গণমাধ্যমে এমনভাবে প্রচারণা চালানো হচ্ছে, যেন দেশে দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই যে, দেশে চালসহ কোনো পণ্যের ঘাটতি নেই। সাশ্রয়ী দামে পণ্য কেনার জন্য টিসিবির দোকানে মানুষ ভিড় করবে, এটাই স্বাভাবিক। এটাকে নেতিবাচকভাবে তুলে ধরার কী কারণ থাকতে পারে?'পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে শেখ হাসিনা বলেন, 'করোনাভাইরাসের মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ববাজারে পণ্যের দামে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহনেও ভাড়া ব্যাপক বেড়েছে। এর ফলে আমাদের দেশেও কিছু কিছু পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু চুপচাপ বসে নেই। সাধ্যমতো চেষ্টা করছি সাধারণ মানুষের জীবনযাপনে স্বস্তি নিয়ে আসার।'টিসিবির মাধ্যমে কম দামে পণ্য দেওয়ার বিষয়ে সরকারপ্রধান বলেন, 'চলতি পবিত্র রমজান মাসে আমরা টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে প্রায় ১ কোটি পরিবারকে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী দামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। রাজধানী ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রতিদিন ১৫টি ফ্রিজার ভ্যানে করে সাশ্রয়ী দামে মাংস, ডিম ও দুধ বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ইতোমধ্যে কমে স্বাভাবিক পর্যায়ে এসেছে। এ ছাড়া সরকার আসন্ন ঈদ উপলক্ষে ১ কোটি ৩৩ হাজার ৫৪টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১ লাখ ৩৩০ মেট্রিক টনের বেশি চালের বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।'করোনায় জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'করোনাভাইরাসের মহামারির সময়ও ২০২০-২১ অর্থবছরে আমাদের জিডিপির প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছর রেকর্ড ২৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এ বছরও আশানুরূপ রেমিট্যান্স আসছে। গত বছর রপ্তানি আয় হয়েছে ৪৪ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের প্রথম ৯ মাসে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে এ বছর রপ্তানি আয়ে বাংলাদেশ নতুন রেকর্ড সৃষ্টি করবে, ইনশা আল্লাহ।'প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের অর্থনীতির মূল শক্তি কৃষি। আমাদের সরকারের কৃষিবান্ধব নীতির ফলে চাল, শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন আশা করা হচ্ছে।'
6
আগের দিনই তাঁকে দেওয়া হলো সবচেয়ে বাজে অভিনেত্রীর পুরস্কার। আর রাতেই তাঁর হাতে উঠলো সেরা অভিনেত্রীর অস্কার!সিনেমা জগতের ইতিহাসে সম্ভবত বিরলতম ঘটনা এটি। তিনি কিন্তু হলিউডের অত্যন্ত নামি একজন অভিনেত্রী। অথচ একই সঙ্গে সবচেয়ে বাজে আবার সেরা কীভাবে হলেন এ লাখ টাকার প্রশ্ন।এমন চমকই দেখিয়েছিলেন সান্ড্রা বুলক। ২০১০ সালে তিনি 'দ্য ব্লাইন্ড সাইড' সিনেমায় অনন্য সাধারণ অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। ঠিক আগের দিনই 'অল অ্যাবাউট স্টিভ' সিনেমায় অভিনয়ে সবচেয়ে বাজে অভিনেত্রী হিসেবে 'গোল্ডেন রাস্পবেরি' পুরস্কারও জেতেন সান্ড্রা।অবশ্য এর আগে বহুবার সান্ড্রা বুলকের হাত থেকে অস্কার ফসকে গেছে। শেষ পর্যন্ত ৪৫ বছর বয়সে 'ব্লাইন্ড সাইড'-এর কল্যাণে তাঁর ভাগ্যের শিকে ছিঁড়ে।এর আগের বছরই তিনি গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জেতেন। 'লেই অ্যান টাউহি' সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় গুণে এ দুটি পুরস্কার জেতেন সান্ড্রা।সমালোচকেরা বলেন, অভিনয়ের প্রতি সান্ড্রার যে একাগ্রতা, ভালোবাসা ও অধ্যবসায় তাতে এই সম্মাননা তাঁর পাওনা ছিল। তাছাড়া একাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষও তাঁকে বহুদিন ধরেই সম্মানিত করার এক সুযোগ খুঁজছিল। সে বছর অসংখ্যবার মনোনয়ন পাওয়া অভিনেত্রী মেরিল স্ট্রিপকে না দিয়ে সান্ড্রা বুলককে সম্মানিত করার সিদ্ধান্ত নেয় অস্কার কর্তৃপক্ষ।হলিউডের একজন প্রতিষ্ঠিত নায়িকার সবচেয়ে বাজে অভিনেত্রীর তকমা জেতাটা কিন্তু ওই সময় বেশ আলোচিত ঘটনা ছিল। কারণ তখন অস্কারের ৩০ বছরের ইতিহাসে এটি ছিল দ্বিতীয় ঘটনা। তাঁর আগে ২০০৫ সালে 'ক্যাটওম্যান' সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান আরেক অস্কারজয়ী অভিনেত্রী হ্যারি বেরি।এদিকে ২০২১ সালে সবচেয়ে বাজে অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কেট হাডসন, অ্যান হ্যাথওয়ে এবং কেটি হোমসের মতো অভিনেত্রী।
2
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহকে হত্যাচেষ্টা করা হয়েছে। বুধবার (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তার ওপরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। বন্দুক হামলার পর হামলাকারীরা পালিয়ে যায় যদিও এ ঘটনার পর লিবীয় প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আবদুল হামিদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। জানা গেছে, এই হামলার ঘটনার কোনো ছবি বা ভিডিও ফুটেজ এখনো পাওয়া যায়নি। এমনকি হামলার পরবর্তী অবস্থারও কোনো ছবি বা ফুটেজ হাতে আসেনি। এছাড়া প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহকে হত্যাচেষ্টার প্রত্যক্ষদর্শী কোনো ব্যক্তির সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত
3
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার ভার্চুয়াল আদালত অধ্যাদেশকে একটি স্থায়ী আইনে পরিণত করতে যাচ্ছে এবং খুব শিগগিরই এটি কার্যকর করার পরিকল্পনা নিয়েছে। এই আইন পাস হলে কোভিড-১৯ পরবর্তী সময়েও ভার্চুয়াল আদালত পরিচালনা করা যাবে এবং এর ফলে মামলা নিষ্পত্তিতে অর্থ ও সময় উভয়ই কম ব্যয় হবে। সোমবার রাতে 'আইনের শাসন, মানবাধিকার এবং কোভিড-১৯ পরর্বতী সামাজিক নিয়ম-নীতির প্রতিফলন' শীর্ষক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বার্ষিক সভা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি আলোচক হিসেবে যুক্ত হয়ে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। সভায় বাংলাদেশের ভার্চুয়াল আদালত ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি হ্রাস করতে সরকার কর্তৃক সাধারণ ছুটি আরোপ করা সত্ত্বেও দেশে ন্যায়বিচারের দাবি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। এমন প্রেক্ষাপটে ইউএনডিপি প্রদত্ত প্রযুক্তিগত সহায়তায় সুপ্রিম কোর্টের নেতৃত্বে সরকার দুই সপ্তাহের ব্যবধানে অধস্তন আদালত এবং উচ্চ আদালতের কয়েকটি বেঞ্চে বিচার কার্যক্রম সচল রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ মূলত একটি অধ্যাদেশ জারি করে আদালত পরিচালনার অনুমতি দেয়। আমরা এই অবস্থা বজায় রাখতে এবং এই সময়কালের কয়েকটি সেরা অনুশীলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং বিচার ব্যবস্থাকে সুশৃঙ্খলভাবে রূপান্তর করতে চাই। তিনি বলেন, সরকার সাক্ষ্য আইন সংশোধন করার বিষয়ে কাজ করছে। এটা করা গেলে আইনি কার্যক্রমে কিছু ফাঁকফোকর কমতে পারে। এছাড়া সরকার করোনা পরিস্থিতিকালে জনগণকে আইনি পরার্মশ ও সহায়তা দেযার জন্য সপ্তাহের ৭ দিনই ২৪ ঘণ্টা জাতীয় হেল্প লাইন কল সেন্টার চালু রেখেছে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
9
টাঙ্গাইলের গোপালপুরে ঝিনাই নদীর ভাঙনে বিলীন হওয়া সড়ক মেরামত না করায় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে।গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া-কড়িয়াটা ভায়া দক্ষিণ চাতুটিয়া সড়কটি ব্রিটিশ আমলে জমিদার হেমচন্দ্র চৌধুরী নির্মাণ করেন। ঝিনাই নদীর কোল ঘেঁষা এ সড়কে হাদিরা, নগদাশিমলা ও ঝাওয়াইল ইউনিয়নের ২০ গ্রামের মানুষ যাতায়াত করেন। এলাকার কৃষিপণ্য হাটবাজারে নেওয়ার সহজ রাস্তাও এটি। দক্ষিণ চাতুটিয়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়, উত্তর পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাওয়াইল মহারাণী হেমন্তকুমারী হাইস্কুল এবং ঝাওয়াইল সুরেন্দ্রবালা গার্লস হাইস্কুলের শিক্ষার্থীরা এ পথেই যাতায়াত করে। সড়ক মেরামত না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন তাঁরা।গ্রামবাসী জানান, চার বছর ধরে প্রতি বর্ষায় ঝিনাই নদীর ভাঙনে সড়কের প্রায় এক কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়। সেটি আর মেরামত বা সংস্কার হয়নি। ভাঙন রোধেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ফলে সড়কের পর এখন আবাদি জমি নদীতে বিলীন হচ্ছে। চলতি বর্ষায় নতুন করে বেশ কিছু ফসলের জমি নদীতে বিলীনের পথে। চাতুটিয়া সীমান্ত বাজারে সপ্তাহে দুদিন বড় হাট বসে। সড়ক না থাকায় হাটুরেসহ সকলকে ফসলি জমি, বাড়িঘরের আঙিনা, গ্রামীণ বন বা জঙ্গল পেরিয়ে মেঠো পথে আসা যাওয়া করতে হয়। গৃহস্থেরা অনেক সময় ফসল নষ্টের অজুহাতে পায়ে চলা পথে কাঁটা বিছিয়ে রাখেন। তখন নিদারুণ দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও শিক্ষার্থীদের।স্কুলশিক্ষক রমা নাথ বলেন, 'ঝিনাই নদীর এই স্থানটি নজিরবিহীন সর্পিল হওয়ায় বিকল্প রাস্তা পেরোতে তিন চার কিলোমিটার বাড়তি পথ পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়। এলাকার অধিকাংশ মানুষ কামার, কুমার, নাপিত, মালি, মুচি এবং বিত্তহীন হওয়ায় তাদের কষ্টে কেউ এগিয়ে আসেন না।'হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার এলাকাবাসীর দুর্ভোগের সত্যতা স্বীকার করে বলেন, 'স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।'উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, দুর্ভোগের খবর তিনি শুনেছেন। শিগগিরই তিনি পরিদর্শনে যাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
6
দেশে করোনাভাইরাসের টিকা কেনা ও টিকাদান কার্যক্রমে সরকারের ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১০ মার্চ) 'আন্তর্জাতিক কিডনি দিবস' উপলক্ষে আয়োজিত জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, 'করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। সেই সঙ্গে দেশে একদিনে এক কোটি ২০ লাখ টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে অল্প সময়ে দেশে ২২ কোটি ডোজ টিকা দিয়ে করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন অষ্টম স্থানে রয়েছে।' তিনি বলেন, করোনায় বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভয়াবহ, তখন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আবারও ঘুরে দাঁড়াচ্ছে। জিডিপি ৬ প্লাস হয়েছে। মানুষ এখন নিশ্চিন্তে আবার ব্যবসা-বাণিজ্যে মন দিতে পারছে, এগুলো এমনি এমনি হয়নি।' এজন্য স্বাস্থ্য খাতকে দিনরাত কাজ করতে হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, 'একদিনে আমরা এক কোটি ২০ লাখ ডোজ টিকা দিতে পেরেছি, যা একটি রেকর্ড। আমরা এ পর্যন্ত প্রায় ২২ কোটি ডোজ টিকা দিতে সক্ষম হয়েছি। এরমধ্যে টিকার প্রথম ডোজ সাড়ে ১২ কোটি, দ্বিতীয় ডোজ সাড়ে আট কোটি, আর বুস্টার হিসেবে দেওয়া হয়েছে ৫০ লাখ ডোজ। সব টিকা ক্রয় ও টিকাদান কার্যক্রম মিলে এগুলোর পেছনে সব মিলিয়ে সরকারের প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দ্রুতই দেশের মানুষকে আরো বেশিসংখ্যক বুস্টার ডোজের আওতায় আনা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেভাবে প্রায় এক কোটি মানুষকে গণটিকা দেওয়া হয়েছে। ঠিক সেভাবে দ্রুতই বুস্টার ডোজেরও ক্যাম্পেইন করা হবে। এতে করে দেশ আরো বেশি নিরাপদ থাকবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, নেফ্রলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. নিতাই চন্দ্র বিশ্বাস প্রমুখ।
6
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় শুভঙ্করের ফাঁকি রয়েছে-এমন অভিযোগ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সন্তু লারমা বলেছেন, 'আমরা যেন সেই পাকিস্তানি শাসনমালের মতোই একটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় আছি। এ উপনিবেশ তো আমরা চাইনি। গোটা চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে শুভঙ্করের ফাঁকি।'পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর 'ডেইলি স্টার ভবনে' এক আলোচনা সভায় তিনি একথা বলেন।প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হয়, যার মধ্য দিয়ে সেখানে দুই দশক ধরে চলা সশস্ত্র আন্দোলনের সমাপ্তি ঘটে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন তৎকালীন সরকারের সঙ্গে আদিবাসীদের পক্ষে চুক্তিতে সই করেন সন্তু লারমা।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় শান্তিচুক্তির সঙ্গে 'প্রতারণা করছে'-এমন অভিযোগ করে সন্তু লারমা বলেন, ' (শান্তিচুক্তিতে) বিশেষ শাসিত অঞ্চলের কথা বলা হয়েছে, কিন্তু তা করা হয়নি। আজকে আঞ্চলিক পরিষদকে ঠুঁটো জগন্নাথ করে রেখেছে সরকার ও মন্ত্রণালয়।'এ সময় সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে জনসংহতি সমিতির সভাপতি বলেন, 'পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ে আগুন জ্বলবে।'তিনি বলেন, 'পাহাড়ি জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাদের আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন পাহাড়ের মানুষ প্রতিরোধ করবে। আর নিরস্ত্র মানুষের ওপর সরকার অস্ত্র দিয়ে হামলা চালালে তাদেরও অস্ত্র দিয়ে উত্তর দিতে হবে।'আইনের বিভিন্ন ধারা সংশোধন করতে বারবার সরকারকে বলা হলেও সরকার সায় দিচ্ছে না-এমন অভিযোগ করে সন্তু লারমা বলেন, 'সরকার বারবার বলছে, জনসংহতি সমিতি সহযোগিতা করলে সবকিছু বাস্তবায়ন সম্ভব। আমরা তো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু তারা আমাদের কথা শুনছেন না।'পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত এ আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য বলেন, 'সংবিধানের সাম্প্রদায়িকীকরণে আধিপত্যবাদের সু্ক্ষ্ম বীজ বপন করা হয়েছে। যার কারণে সমগস্র দেশজুড়ে সাম্প্রদায়িকীকরণের সংস্কৃতি চলছে। গণতন্ত্রের সীমাবদ্ধতার কারণে আজ রাষ্ট্র সমতার, ন্যায়ের রাষ্ট্রে রূপান্তরিত হতে পারছে না। পার্বত্য চট্টগ্রামে এক নিরন্তর সেনাশাসন বিরাজামান। সেনাশাসনের কারণে প্রতিনিয়ত সেখানে সাম্প্রদায়িক হামলা-নির্যাতনের মতো ঘটনা ঘটছে।'পার্বত চুক্তির প্রতিটি ধারা বাস্তবায়নসহ মুক্তিযুদ্ধের হারানো আদর্শ ফিরিয়ে আনতে প্রগতিশীল সকল দলকে একত্র হয়ে আন্দোলন-সংগ্রামে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, 'পার্বত্য চট্টগ্রামের সমস্যা এখন কেবলমাত্র জনসংহতি সমিতির সমস্যার মধ্যে আছে। এই সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করা না গেলে আসলে এ সমস্যার সমাধান সম্ভব হবে না।'বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, 'পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের মিথ্যাচারের কারণে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বর্তমানে ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হচ্ছে। দেশের নির্যাতিত মানুষের প্রতি দরদ না দেখিয়ে রোহিঙ্গাদের প্রতি দরদ দেখানো দ্বিচারিতার শামিল।'পার্বত্য চুক্তি বাস্তবায়নে যেকোন লড়াই-সংগ্রামে সর্বদা পাশে থাকার ব্যাপারে তার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।পার্বত্য শান্তিচুক্তির দুই দশক উপলক্ষে শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় বক্তব্য দেন সন্তু লারমা-ফোকাস বাংলাকলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, 'আজ আদিবাসীরা রাষ্ট্রের যে অত্যাচার, সে অত্যাচারের যাঁতাকলে পিষ্ট হচ্ছে। রাষ্ট্র-সরকার চুক্তি নিয়ে ভাঁওতাবাজি শুরু করেছে।''পার্বত্য চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি বাস্তবায়িত হয়েছে বলে সরকার মিথ্যাচার করেছে' জানিয়ে তিনি এর তীব্র সমালোচনা করেন।জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, 'পাহাড়ি-বাঙালি বিভেদকরণ; সার্বভৌম-নিরাপত্তা নিয়ে ভুল তথ্য প্রেরণ; সামরিক নয়, রাজনৈতিক চুক্তি-এ সত্যটি মেনে না নেয়ার অভাব, এ তিনটি কারণে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের মুখ দেখছে না।'সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান বলেন, 'বাংলাদেশে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, আবার ধর্মীয় বিচারে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। অতএব সংখ্যালঘুদের অধিকার প্রশ্নে বাঙালি ও মুসলমানদের উদার হতে হবে। আর রাষ্ট্রকে বাঙালিত্ব কিংবা মুসলমানিত্ব মানসিকতার ঊর্ধ্বে উঠে সব মানুষের জন্য অভিন্ন দৃষ্টি দিতে হবে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা কোনো আঞ্চলিক সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা। পার্বত্য চট্টগ্রামকে অন্ধকারে রেখে, সমস্যায় জর্জরিত রেখে বাংলাদেশে উন্নয়ন হবে না এবং চলমান উন্নয়ন টেকসই হবে না।'সাবেক তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম বলেন, 'পার্বত্য শান্তিচুক্তির ভিত্তি ছিল ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি। চুক্তির মাধ্যমে চট্টগ্রামকে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকার করা হয়েছে। কিন্তু বর্তমানে সেনাবাহিনী-বিজিবি-পুলিশের পার্বত্য চট্টগ্রামে জুম্মদের ভূমি দখলের একটা সুক্ষ্ম প্রতিযোগিতা শুরু হয়েছে।'বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন বলেন, 'যে বিজয়ের মাসে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হয়েছিল, সেই বিজয়ের মাসেই সামরিক শাসক এরশাদের পতন ঘটেছিল। সুতরাং পার্বত্য এলাকায় কখনও সামরিক শাসন চলতে পারে না।'ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, '১৯৯৭ সালে পাবর্ত্য শান্তিচুক্তি বিজয়ের মাসে করা হয়েছিল। পার্বত্য চুক্তি বাস্তবায়ন হলে মুক্তিযুদ্ধের বহুত্ববাদী চেতনায় সাংস্কৃতিক বৈচিত্র্যের ভিত্তিতে প্রকৃত গণতান্ত্রিক পরিবশে সৃষ্টি হবে।'ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, 'পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি একটি ঐতিহাসিক চুক্তি। যে সরকার এই ঐতিহাসিক চুক্তি করেছিল সে সরকার বর্তমানে চুক্তি বাস্তবায়নে অপারগ আচরণকে ঢাকার জন্য মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। অথচ মুক্তিযুদ্ধের যে বাঙালি জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদের সাথে একাত্ম হয়ে দেশের আদিবাসীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল নিজেদের জাতীয়তাবাদের মুক্তির আশায়।'সাংবাদিক গোলাম মর্তুজা বলেন, 'বিশ্বের অনেক জায়গা রয়েছে যেগুলো বিশেষশাসিত অঞ্চল হিসেবে পরিগণিত হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে সম্ভাবনা ছিল সেটা ভণ্ডুল হয়ে যায়। সুতরাং পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করা হলে কখনও পার্বত্য চট্টগ্রাম এদেশ থেকে বিচ্ছিন্ন হবে না।'বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, '৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ শুধু সামরিক বিজয় লাভ করেছে। প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের বিজয় পাওয়া যায়নি।'সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিয়ে রাষ্ট্রকে সমতার-সাম্যের রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান তিনি।
6
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ চার বছরের জন্য তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছেন। জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সোমবার নিশ্চিত করেন। বিডি প্রতিদিন/হিমেল
1
নৈশপ্রহরীর কাজ করেই স্বপ্ন পূরণ করেছেন ভারতের কাসরাগোডের পানাথুরের বাসিন্দা রঞ্জিত রামাচন্দ্রন। হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ২৮ বছর বয়সী রঞ্জিত সম্প্রতি নিজের জীবন সংগ্রামের কাহিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান। এরপর সেটি ভাইরাল হয়ে যায়। কলেজে পড়ার পাশাপাশি রাতে কাজ করতেন স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জ অফিসে। সেখানেই নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন রঞ্জিত। খবর এনডিটিভির ৯ এপ্রিল ফেসবুকে দেওয়া পোস্টে রঞ্জিত বলেছেন, আমি দিনে কলেজে যেতাম, আর রাতে টেলিফোন এক্সচেঞ্জ অফিসে কাজ করতাম। কাসরাগোডের পানাথুরের বিএসএনএল কোম্পানির টেলিফোন এক্সচেঞ্জে নৈশপ্রহরীর কাজ করতেন তিনি। ওই জেলার পায়াস টেনথ কলেজে অর্থনীতি বিষয়ে স্নাতকে পড়তেন। সেই পড়াশোনা শেষ করে মাদ্রাজে গিয়েছিলেন রঞ্জিত। মাদ্রাজে উচ্চশিক্ষা নিতে গিয়েই গ্যাঁড়াকলে পড়েছিলেন। কারণ তখন পর্যন্ত মালায়ালম ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না তিনি। সেইসঙ্গে ছিল জীবিকার তাড়না। একপর্যায়ে পিএইচডির পড়াশোনাও ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে তাকে উৎসাহ দিয়েছিলেন সুভাষ নামে এক শিক্ষক। বর্তমানে বেঙ্গালুরুর ক্রাইস্ট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ফেসবুকে অনেক ব্যবহারকারীই রঞ্জিতকে নিজেদের অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন। রঞ্জিত বলেন, পোস্টটি যে এভাবে ভাইরাল হবে, তা আমি কখনও ভাবিনি। আমি নিজের জীবনের কাহিনি জানিয়েছিলাম।
3
রাজশাহীর পুঠিয়ায় গতকাল রোববার করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ষাটোর্ধ্ব ব্যক্তি ও স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুস্টার ডোজ দেওয়ার জন্য প্রাথমিকভাবে ৩০০ জনকে এসএমএস দেওয়া হয়। বার্তাপ্রাপ্তরা ষাটোর্ধ্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। এ ডোজে দেওয়া হচ্ছে মর্ডানার টিকা।বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন বলেন, করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে তা প্রয়োগ করা হবে। টিকা গ্রহণকারীরা বলছেন, সংশ্লিষ্টদের গাফিলতির কারণে টিকাকেন্দ্রে বয়স্কদের হয়রানি করা হচ্ছে।এ বিষয়ে আব্দুল মতিন বলেন, ১০ জন ব্যক্তিকে দেওয়া যায় সে পরিমাণ ডোজ একত্রে থাকে। আর দুই-চারজনকে দিতে গেলে বাকি ওষুধ নষ্ট হয়ে যাবে। তাই ৯-১০ জন এক সঙ্গে গেলে পুরো ডোজ কাজে লাগানো যায়। এটাই জানানো হয়েছে।
6
সারাদেশে বিভিন্ন এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে সংঘাত, হামলার ঘটনায় ক্ষুব্ধ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, 'এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবের পরিবর্তে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে।' বিবৃতিতে তিনি বলেন, 'চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন সম্পূর্ন ব্যর্থ হয়েছে। নির্বাচন নিয়ে হামলা,পাল্টা-হামলা আর গোলাগুলি নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের খুনখারাবি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। দেশের মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না।' বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, 'নির্বাচনী সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবে না, এটা হতে পারে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আরও কঠোর উদ্যোগ নিতে হবে।' আরও পড়তে পারেন- সহিংসতার উস্কানি
9
চলতি বছরের জুন-জুলাই মাসে ঢাকায় প্রায় সাড়ে বার হাজার মানুষের ওপর একটি সমীক্ষায় বেরিয়ে এসেছে যে শহরের ৬৮ শতাংশ মানুষ কোনো না কোনো ভাবে অসুস্থ। এছাড়া মোট জনগোষ্ঠীর ৪৪শতাংশই বিষন্নতায় ভুগছে। গবেষণাটি চালায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস। খবর বিবিসি বাংলার। বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. এস এম জুলফিকার আলী মনে করেন, এ বিষণ্ণতার বড় কারণই হতে পারে অসুস্থতা। এছাড়া ১৭% দরিদ্র। অর্থনৈতিক কারণে তাদের অনেকে বস্তিতে থাকে। বসবাসের সংস্থান নেই অনেকের। এছাড়া নগরীর ট্রাফিক জ্যাম, বাতাসের মান, বিশুদ্ধ পানির অভাব, ইভিটিজিংসহ আরও কিছু সমস্যা বিষন্নতার কারণ হিসেবে গবেষণায় উঠে এসেছে বলে বলছেন মিস্টার আলী। বিষন্নতা কমিয়ে আনতে তিনটি বিষয়কে গুরুত্ব দেয়া উচিত বলে মনে করে তিনি। এগুলো হলো- ১. প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বা যাতে কার্যকর হয় তা নিশ্চিত করতে হবে যেমন ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম খুবই দুর্বল, এটা ঠিক হলে যানজট অনেকাংশে কমিয়ে আনা যাবে। ২. নীচের দিকে জনগোষ্ঠী অর্থাৎ দরিদ্র বা প্রান্তিক জনগোষ্ঠী - তারা যাতে প্রতিষ্ঠানগুলোতে বেশি সুযোগ পায়। এখন সেবা পাওয়ার ক্ষেত্রে তাদের সুযোগ কম। এই বঞ্চিত জনগোষ্ঠীর সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। ৩. টার্গেটেড ইন্টারভেনশন-সামাজিক নিরাপত্তা কর্মসূচি শহরেও থাকা উচিত। যেমন বায়ু দূষণের মতো সমস্যা ব্যবস্থাপনা ও রেগুলেশনের মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হবে। ইটভাটার ক্ষেত্রে কিংবা যেসব গাড়ীতে কালো ধোঁয়া বা শিল্প বর্জ্য ব্যবস্থাপনা এসব বিষয়ে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ জরুরি। এ ব্যাপারে মনোবিদ মেখলা সরকার বিবিসিকে জানান, অনেক কিছুই মানুষের মধ্যে সাময়িক মানসিক চাপ তৈরি করতে কিন্তু সেগুলোকে বিষন্নতা বলা ঠিক হবেনা। বিষণ্ণতা একটি রোগ। মানুষ নানা কারণে চাপ বোধ করতে পারে। সেটি যদি তার জীবনযাত্রা বা দৈনন্দিন জীবনকে মারাত্মক ক্ষতিগ্রস্ত না করে তাহলে সেটি রোগ নয়। আর মানসিক চাপ মোকাবেলার ক্ষমতা মানুষের মধ্যে যত বেশি থাকবে সেটি তার জন্য ততই ভালো। বিডি-প্রতিদিন/শফিক
6
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অমিতোষ হালদারের মরদেহ গোপালগঞ্জে তাঁর বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গোপালগঞ্জ জেলা পুলিশের এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।আমিতোষ হালদার গোপালগঞ্জ জেলার সদর থানার পাটিকেলবাড়ি ইউনিয়নের ভূপেন হালদারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষককেরা।পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। বাড়িতে কয়েক পাতা সুইসাইড নোটও পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে একই ব্যাচের শিক্ষার্থী রাফসান জানি খান বলেন, 'উনি আমাদের দুই বছরের সিনিয়র ছিলেন। বিভিন্ন সমস্যার কারণে তিনি পুনঃ ভর্তি হয়ে আমাদের সঙ্গে ছিলেন। তিনি দরকার ছাড়া আমাদের সঙ্গে কথা বলতেন না। সিনিয়র হওয়ায় আমরাও তেমন জোর করে সম্পর্ক করতে যেতাম না। আমাদের ধারণা, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। খুবই অসাধারণ মানুষ ছিলেন।'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, 'অমিতোষ হালদারের বিষয়ে আমি কিছুক্ষণ আগেই জেনেছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।'
6
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ শনিবার। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে এবার পূজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আজ সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে উদ্যাপিত হবে দীপাবলি উৎসব। কালীপূজার দিন সন্ধ্যায় হিন্দুধর্মাবলম্বীরা তাঁদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতা-মাতা এবং আত্মীয়স্বজনকে স্মরণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা হচ্ছেন শক্তির প্রতীক। তাঁরা বিশ্বাস করেন, সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন। আর দীপাবলি অর্থ আলোর উৎসব। এই উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয় ঘোষণা করে। ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্যাসী স্বামী দেবধ্যানানন্দ জানান, রাত ৯টা ৩০ মিনিটে এখানে পূজা আরম্ভ হবে। রাত ৩টা ৪৫ মিনিটে পুষ্পাঞ্জলি প্রদান এবং রাত ৪টায় হোম (যজ্ঞ) অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভক্তদের মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। এ ছাড়া রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার বনগ্রামের রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, সূত্রাপুরের মালাকারটোলা বিহারীলাল জিউ মন্দির, নবাবপুরের নবেন্দ্রনাথ বসাক লেন, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার, বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
10
নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ১০ জনের নাম সুপারিশের জন্য গঠিত সার্চ কমিটি ফের বৈঠকে বসছে। আজ শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। ইসি গঠন সংক্রান্ত অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়ার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. সামসুল আরেফিন এ কথা জানান। সব নামের মধ্য থেকে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে অনুসন্ধান কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি। বিডি প্রতিদিন/ফারজানা
6
সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। মূল পরীক্ষার পাশাপাশি আছে ব্যবহারিক পরীক্ষা। তা ছাড়া, যারা নবম-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ছ, তোমাদের নিয়মিত পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ল্যাবরেটরিতে যেতে হয়। চলো আজ আমরা জানব, ল্যাবের সতর্কতা নিয়ে।ল্যাবে যাওয়ার আগেল্যাবে যাওয়ার আগে অবশ্যই ল্যাব কোট বা অ্যাপ্রোন পরে নেবে। কাভার শু (কেডসজাতীয়) পরে ল্যাবে যাওয়া ভালো। কেননা, এতে কোনো রি-এজেন্ট তোমার পায়ে ভুলবশত পড়লেও ত্বকে লাগবে না। মেয়েদের যতটা সম্ভব চুল ছোট করে বেঁধে নিতে হবে। হাতে অলংকার থাকলে খুলে অ্যাপ্রোনের পকেটে রাখতে পারো। কোনো ধরনের খাবার বা পানীয় নিয়ে ল্যাবে প্রবেশ না করাই উত্তম। প্রয়োজনীয় ল্যাব ম্যানুয়াল, খাতা, পেনসিল, কলম, রাবার, স্কেল সঙ্গে রাখতে হবে।ল্যাবে যে বিষয়ে সতর্ক থাকবেল্যাবের অ্যাপার্টাস বা কাচের যন্ত্রাংশ যেমন: বিকার, টেস্টটিউব, কনিক্যাল ফ্লাস্ক ইত্যাদি পরীক্ষণ শুরুর আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে।রি-এজেন্টগুলো খুব সতর্কতার সঙ্গে পরিমাণমত নিতে হবে।অ্যাসিডিক রি-এজেন্ট কিংবা অণুজীব নিয়ে কাজ করার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করবে।অণুজীব নিয়ে পরীক্ষণগুলো করার পর অবশ্যই হাত স্যানিটাইজ করে নিতে হবে।ল্যাবরেটরিতে ব্যবহৃত রি-এজেন্ট যাতে কোনোভাবেই চোখ কিংবা ত্বকের সংস্পর্শে না আসে, সেদিকে সতর্ক থাকতে হবে।প্রতিটি যন্ত্রাংশ ব্যবহারের আগে চার্ট দেখে ব্যবহারবিধি জেনে নিতে হবে।দাহ্য রাসায়নিকের ক্ষেত্রে ফিউম হুড ব্যবহার করতে হবে।ল্যাবরেটরি ত্যাগের আগেপরীক্ষণ শেষে বর্জ্যগুলো নির্দিষ্ট পাত্রে ফেলতে হবে।সব অ্যাপার্টাস বা যন্ত্রাংশ পরিষ্কার করতে হবে।ভালোভাবে হাত কনুই পর্যন্ত ধুয়ে নিতে হবে।আরও কিছু সতর্কতাঅগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার জেনে রাখা ভালো।যদি কখনো হাতে কোনো রি-এজেন্ট পড়ে যায়, সঙ্গে সঙ্গে ল্যাব অফিসার ও শিক্ষককে অবহিত করবে।জরুরি প্রয়োজনের জন্য মেডিকেল সেন্টারের ফোন নম্বর ল্যাবরেটরিতে প্রদর্শিত থাকবে।দাহ্য তরল পদার্থ দিয়ে কাজ করার সময় সিন্থেটিক ফাইবারের তৈরি কাপড় পরা উচিত নয়। কারণ, এ ধরনের কাপড় গলে যেতে পারে কিংবা রাসায়নিক পদার্থ ত্বকের সংস্পর্শে আসতে পারে।ল্যাবরেটরিতে পরীক্ষণ করার সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
6
চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে স্বামী সাখাওয়াত আলী নোবেল ও স্বামীর বন্ধু এস এম ওয়াই আবদুল্লাহ ফরহাদ গলা টিপে হত্যা করেছেন। পাশাপাশি হত্যার নেপথ্যের কারণ ও হত্যা-পরবর্তী শিমুর লাশ গোপনের আদ্যোপান্ত বর্ণনা দিয়েছেন তারা। এ হত্যার দায় স্বীকার করে বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই বন্ধু। গতকাল দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-দক্ষিণ) মো. হুমায়ন কবীর এসব তথ্য তুলে ধরেন। ওই জবানবন্দি থেকে জানা যায়, নোবেলের বাল্যবন্ধু ফরহাদ প্রায়ই কলাবাগান এলাকায় তার বাসায় আসা-যাওয়া করতেন। এই সূত্রধরে গত ১৬ জানুয়ারি সকালে ফরহাদ তাদের গ্রিন রোডের বাসায় আসেন। এ সময় নোবেল তার স্ত্রী শিমুকে চা বানাতে বলেন। চা দিতে দেরি হওয়ায় নোবেল রান্নাঘরে যান। গিয়ে দেখেন স্ত্রী শিমু মোবাইল ফোনে ব্যস্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে নোবেল তার বন্ধু ফরহাদকে ডাক দেন এবং সহায়তা করতে বলেন। এ সময় নোবেল ও তার বন্ধু ফরহাদ মিলে শিমুর গলা টিপে ধরলে ঘটনাস্থলেই মারা যান। পরে ফরহাদ বস্তায় শিমুর লাশ ভরে সেটি সুতা দিয়ে সেলাই করেন। নোবেল বাড়ির দারোয়ানকে নাস্তা আনতে অন্যত্র পাঠিয়ে দেন। এই ফাঁকে শিমুর বস্তাবন্দি লাশটি তারা গাড়ির পেছনে রাখেন। পরে নোবেল ও ফরহাদ লাশটি নিয়ে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন জায়গায় গুম করার জন্য সুযোগ খুঁজতে থাকেন। সুযোগ না পেয়ে লাশটি নিয়ে সন্ধ্যায় ফের বাসায় ফেরেন তারা। ওই দিন রাতেই আবার লাশটি নিয়ে তারা মোহাম্মদপুরের বসিলা ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জের হযরতপুরে যান। সুযোগ বুঝে তারা আলীপুর ব্রিজের কাছে রাস্তার পাশে বস্তাবন্দি শিমুর লাশটি ফেলে পালিয়ে আসেন। ১৭ জানুয়ারি সকালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ অজ্ঞাত হিসেবে শিমুর লাশ উদ্ধার করে। পরে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় অভিনেত্রী শিমুর লাশ শনাক্ত করা হয়। শিমুর লাশ বহনকারী গাড়িতে থাকা একটি সুতার বান্ডেল জব্দ করে পুলিশ। এই সুতার সঙ্গে শিমুর লাশের বস্তার সেলাইয়ের সুতার মিল দেখে পুলিশের সন্দেহ হয়। পরে শিমুর স্বামী নোবেল ও তার বন্ধু ফরহাদকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নোবেল ও তার বন্ধু ফরহাদ পুলিশের কাছে কিছু উল্টোপাল্টা তথ্য দেন। তবে তিন দিনের রিমান্ডের দ্বিতীয় দিনেই তারা আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল সাহাবুদ্দীন কবীর, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া, পরিদর্শক (তদন্ত) মো. রোমজানুল হক ও পরিদর্শক (অপারেশন্স) মো. আশকুর রহমান উপস্থিত ছিলেন।
6
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নিজ বিভাগের জুনিয়র এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছেঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে। বুধবার রাতে নিজ ফেসবুক একাউন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ফেসবুক গ্রুপে ভুক্তভোগী ছাত্রী ওই ছাত্রের যৌন হয়রানিমূলক কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করে দেন। এতে দেখা যায়, অভিযুক্ত ছাত্র ওই ছাত্রীকে অশ্লীল কথাবার্তা ও কু-প্রস্তাব দেন। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম নাহিদ শিকদার দিহান। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র এবং হল ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। অন্যদিকে ভুক্তভোগী ওই ছাত্রী একই বিভাগের ২০১৮-১৯ সেশনের ২য় বর্ষের শিক্ষার্থী এবং সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে ওই ছাত্রী হয়রানির ঘটনা তুলে ধরে লেখেন, 'প্রথমবর্ষে থাকাকালীন দিহান ভাই আমাকে ফেসবুকে নক দেয়। বিভাগের বড় ভাই হিসেবে কথা বলি। প্রথমে ক্যাম্পাস লাইফ এনজয় করতে শেখার জন্য নানা উপদেশ দিচ্ছিলেন। মাস ছয়েক পর তিনি আমাকে নানাভাবে কুপ্রস্তাব দেওয়া শুরু করেন।' পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, 'একটা এত কম পরিচয়ে একটা মানুষ আমাকে এত নোংরা কথা বলতে পারে, সেটা আমার দুঃস্বপ্নেও ছিল না। তারপর উনি আরো কী কী বলেন, সেটা সব স্ক্রিনশট দেওয়া আছে। তারপর আমি উনাকে কিছু না বলেই ব্লক দিয়ে দিই। এবং এই ঘটনার পর থেকে ডিপার্টমেন্টের সিনিয়র তো বটেই, যেকোনো মানুষের প্রতিই আমার একটা অরুচি চলে আসে, আমি ক্লাস বাদ দিই, টোটালি আইসোলেটেড হয়ে যাই।' তবে জানা গেছে, ২০১৮ সালের জুন মাসে এ হয়রানির ঘটনা ঘটে। কেন এতদিন পর এই অভিযোগ, তখন কেন প্রকাশ করা হয়নি- এমন প্রশ্নের জবাবে তিনি সমকালকে বলেন, তখন আমি এতকিছু বুঝিনি। তাছাড়া আমি উনাকে বেশ ভয়ও পেতাম। তার বিরুদ্ধে কথা বলার সাহস জোগাতে আমার এক বছর লেগে গেছে। তিনি বলেন, প্রতি বছর ফার্স্ট ইয়ারের নতুন মেয়েরা উনার টার্গেট হয়। আমরা ফ্রেশার থাকতে উনার ভিকটিম ছিলাম আমি। পরের বছর আরও দুজন মেয়েকে উনি হয়রানি করেছেন। কিন্তু এভাবে আর কত? পরের বছর যাতে আমার কোনো ছোট বোন উনার কবলে না পড়ে, তাই উনার মুখোশ উন্মোচন করে দিলাম। ওই ছাত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। এর পরপরই ওই বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী যোগাযোগ করেন সমকালের সঙ্গে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নাহিদ নিজ ব্যাচসহ অন্যান্য ব্যাচের ছাত্রীদের ফেসবুকে উত্ত্যক্ত করতেন। এছাড়া তিনি পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করে বিভাগীয় বিচারের সম্মুখীন হয়েছেন বলেও জানান তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগের বিষয়ে ওই ছাত্রী বলেন, বিষয়টি আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে ফোনে জানিয়েছি। যেহেতু ক্যাম্পাস বন্ধ, তাই লিখিত অভিযোগ দিতে পারছি না। তবে ক্যাম্পাস খুললে আমি বিভাগের চেয়ারপারসনসহ প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জানাব। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত নাহিদকে ফোন দিলে তিনি প্রথমে ফোন ধরেননি। পরে আবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে এর আগে যৌন হয়রানির ঘটনা অস্বীকার করে তিনি তার ফেসবুক আইডিতে একটা পোস্ট দেন। তাতে তিনি লিখেন, '২০১৯ সালের জুনে আমরা সবাই ঈদের বন্ধে বাড়িতে ছিলাম। তখন আমার আইডি হ্যাক হয়েছিলো। আইডি হ্যাক হওয়ার কারণে আমি দীর্ঘদিন আইডি ব্যবহার করতে পারিনি। এসময় কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, আমি জানি না।' পরে নিজ ব্যক্তিগত ফেসবুক আইডিও ডিএ্যাক্টিভ করে দেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আজিজুর রহমান সমকালকে বলেন, আমি বিষয়টি জানি না। যদি এমন ঘটনা ঘটে থাকে, আগে কেন জানানো হলো না? এতদিন পর কেন এটা ফেসবুকে দিতে গেল? আমাদের আগে জানাতে পারত। আমাকে না হোক বিভাগের ছাত্র উপদেষ্টা কিংবা কোনো কোর্স টিচারকেও জানাতে পারতো। এতদিন না বলে এখন ছুটির মধ্যে কেন ও ফেসবুকে লিখলো এইটা। আমাদের জানালেও তো আমরা বিভাগ থেকে ব্যবস্থা নেবো। তারপরও আমরা অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখব এবং ঘটনা সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী। তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। ভুক্তভোগী শিক্ষার্থী আমাকে ফোনে জানিয়েছেন। আমি তাকে এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ দেওয়ার পর ঘটনা সত্য হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
6
জাতীয় প্রেসক্লাবে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুরুর দিকে এই ঐক্যের প্রধান উদ্যোক্তা ছিলেন ড. কামাল হোসেন ও ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)। কিন্তু সংবাদ সম্মেলনে বি চৌধুরীকে দেখা যায়নি। জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে তোলার ব্যাপারে প্রথম যারা উদ্যোগ নিয়েছেন তাদের মধ্যে বিকল্প ধারার প্রেসিডেন্ট প্রফেসর বি. চৌধুরী অন্যতম। কিন্তু অবশেষে ঐক্যফ্রন্টে নেই বিকল্প ধারা! দিন দুয়েক ধরে এটাই রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। কেন ঐক্যফ্রন্টে নেই বিকল্প ধারা? তবে বিকল্পধারার প্রধান বি চৌধুরীর নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। মান্নাই সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের ঘোষণা পাঠ করেন। এ প্রশ্নের জবাব দিয়েছেন বিকল্প ধারা। ঐক্যফ্রন্টের গঠিত হওয়ার পরপরই দলটির শীর্ষ নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাব দেন। বিকল্প ধারার প্রেসিডেন্ট প্রফেসর বি. চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী কথা বলেন ওই সংবাদ সম্মেলনে। তারা জোটে যোগ না দেয়ার কারণ হিসেবে দুটি বিষয় সামনে নিয়ে আসেন। একটি হল- প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সম্পর্ক আর অন্যটি- ক্ষমতার ভারসাম্য আনা। এতো গেল বিকল্প ধারা সংবাদ সম্মেলনে তাদের দেয়া বক্তব্য। কিন্তু নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা মাহমুদুর রহমান মান্নার সঙ্গে মাহী বি. চৌধুরীর একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর এই প্রশ্ন সামনে এসেছে যে, বিকল্প ধারা কী জোটে যায়নি, না কী তাদেরকে জোটে নেয়া হয়নি? কারণ ওই ফোনালাপে মাহী বি. চৌধুরীকে বলতে শোনা যায়, আমরা বেরিয়ে যাইনি, আমাদের বের করে দিলেন আপনারা। আপনারা মিটিং করলেন, আমাদের ডাকলেনই না। আপনারা ঘোষণা দেবেন, বি চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন? আপনি আমাকে বলেন, বি চৌধুরী সাহেব কামাল হোসেনের বাসায় যাবেন। অথচ উনি বাসায় ছিলেনই না। একবার ফোন করে দুঃখ প্রকাশ পর্যন্ত করেননি। যৌথ ঘোষণা দেবেন, আমাদের জানিয়েছেন? আমরা কিন্তু ঐক্য থেকে বেরিয়ে আসিনি। ঐক্য কে চায় না, তা জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। ফোনালাপে মাহী বি. চৌধুরী মান্নাকে উদ্দেশ্য করে এটাও বলেন, আমার মনে হয় একটা চক্রান্তের মধ্যে আপনারা ভিকটিম হয়ে যাচ্ছেন মান্না ভাই। আমার মনে বিশ্বাস থেকে বললাম, ঐক্যপ্রক্রিয়ার নামে ষড়যন্ত্র হচ্ছে। এখানে আমাদের জড়ানোর চেষ্টা করা হচ্ছিল। আমি আল্লাহর রহমতে বেঁচে গেলাম। আপনাকে দিয়ে ঘোষণাপত্র পাঠ করানো হলো। জবাবে মান্না বলেন, না, আপনি যেভাবে মনে করছেন আমি সেভাবে মনে করছি না। আজকের ঘটনার জন্য আমি মর্মাহত। বিকল্প ধারার শীর্ষ পর্যায়ের নেতার এমন স্ববিরোধী কথা নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। নেটিজেনরা বিষয়টিতে দ্বিমুখী আচরণ হিসেবেই দেখছেন।
9
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দেওয়াসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে তারা এ মানববন্ধন করেন। পরে তিন দফা দাবিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপিও দেন সংগঠনটির নেতারা।চাকসু নির্বাচন ছাড়া অন্য দাবিগুলো হলো- চাকসু নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করা ও গঠনতন্ত্রের যুগোপযোগী সংশোধন করা। মানববন্ধনে চবি ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষণ প্রদীপ চাকমা বলেন, ২৮ বছরেরও বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের চর্চা ব্যাহত রয়েছে। নির্বাচিত ছাত্র প্রতিনিধি না থাকায় সিনেটেও ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার কেউ থাকছে না। পাশাপাশি উপাচার্য নির্বাচনেও ছাত্রদের মতামত দেওয়ার সুযোগ থাকছে না। প্রশাসন একদিকে বলছে ছাত্র সংসদ নির্বাচন দরকার, আবার অন্যদিকে এ জন্য কোনো কার্যকর পদক্ষেপও নিচ্ছে না। সংগঠনের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি, দপ্তর সম্পাদক জিতায়ন চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৌরভ ধর, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক প্রত্যয় নাফাক প্রমুখ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন পিসিপির সিনিয়র সহসভাপতি প্লেটো খীসা।
6
তুরস্কের নোবলে বিজয়ী লেখক ওরহান পামুক মন্তব্য করেছেন তুরস্ক আর ধর্মনিরপেক্ষ রইল না। ১৮০০ বছরের পুরোনো গির্জা আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে পরিণত করার প্রতিক্রিয়ায় পামুক এই মন্তব্য করেছেন। প্রশ্ন হচ্ছে তুরস্ক কি আদৌ কখনো ধর্মনিরপেক্ষ ছিল? আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্ক এক জোরপূর্বক রক্তাক্ত প্রক্রিয়ায় তুরস্ককে আধুনিক ও ধর্মনিরপেক্ষ দেশে পরিণত করেছিলেন। যে কারণে তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ও ইসলামপন্থীদের লড়াই বা দ্বন্দ সব সময়ই সক্রিয় ছিল। এ ধরনের রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ বলা যায় না। জোরপূর্বক ধর্মনিরপেক্ষতা তুরস্কের সমাজে যে অবদমনের সৃষ্টি করেছিল তার অবশ্যসম্ভাবী পরিণতি হচ্ছে আয়া সোফিয়াকে আবারও মসজিদ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত। এশিয়া মাইনরে অবস্থিত বাইজান্টিয়ুন শহর কনস্টান্টিনোপোল বা ইস্তাম্বুল অনেকবার হাতবদল হয়েছে। অস্থিতিশীল এক ভূখণ্ডের নাম এশিয়ার মাইনর। আয়া সোফিয়াকেই শাসকেরা বিভিন্ন সময় বিভিন্ন স্বার্থে ব্যবহার করেছেন। এশিয়া মাইনর নিয়ে ইউরোপীয় ও এশীয়দের দ্বন্দ্ব দীর্ঘদিনের। প্রাক্ ইসলামিক সময়ে ওই অঞ্চলের দখল নিয়ে নানা সময়ে যুদ্ধবিগ্রহ হয়েছে। ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার পর এই দ্বন্দ্ব নতুন মাত্রা লাভ করে। আনাতোলিয়া বা এশিয়া মাইনরের দখল নিয়ে গ্রিক ও রোমানদের সঙ্গে পারস্য, আরব ও সেলজুকরা একাধিক যুদ্ধে করেছে। ১৩ শতকের দিকে মোঙ্গলরাও আনাতোলিয়া আক্রমণ করে সেলজুকদের পরাজিত করেছিল। সর্বশেষ অটোমানরা ১৫ শতকে কনস্টান্টিনোপোল দখল করে ইস্তাম্বুল হিসেবে প্রতিষ্ঠা করে। রোমান সম্রাট কনস্টানটাইন দ্য গ্রেট ৩২৪ খ্রিষ্টাব্দে সম্রাট লিনিসিয়ুসকে পরাজিত করে রোমান সাম্রাজ্যের একাধিপতি হিসেবে আবির্ভূত হন। তিনি বসফরাসের ঠিক মুখে আয়া সোফিয়া গির্জা নির্মাণের নির্দেশ দেন। সম্রাট দ্বিতীয় কনস্টানটাইন ৩৬০ সালে আয়া সোফিয়ার উদ্বোধন করেন। রোমানদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দাঙ্গায় ৪০৪ খিষ্টাব্দে সম্রাট আক্রেডিউসের আমলে ভস্মীভূত হয় আয়া সোফিয়া। সম্রাট দ্বিতীয় থিওডিসিয়ুস ৪০৫ সালে আবারও গির্জাটি পুনর্নির্মাণ করেন। তবে এটা আবারও ধ্বংসপ্রাপ্ত হয় ৫৩২ খ্রিষ্টাব্দে সম্রাট জাস্টিনিয়ানের বিরুদ্ধে নিকা বিদ্রোহের সময়। ওই সময় বিদ্রোহীরা কনস্টান্টিনোপোলের অর্ধেক আগুনে পুড়িয়ে দিয়েছিল। জাস্টিনিয়ান আয়া সোফিয়া পুনরায় নির্মাণের নির্দেশ দেন এবং ৫৩৭ খ্রিষ্টাব্দে নির্মাণ সম্পন্ন হয়। এরপর অটোমানদের হাতে কনস্টান্টিনোপোলের পতন পর্যন্ত আয়া সোফিয়া কখনো ক্যাথলিক, কখনো অর্থোডক্স খ্রিষ্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়েছে। গির্জার পাশাপাশি পূর্ব রোমান সাম্রাজ্যের বিভিন্ন রাজকীয় ও প্রশাসনিক অনুষ্ঠান এখানে উদ্যাপিত হতো। অটোমান সম্রাট দ্বিতীয় মেহমেত ১৪৫৩ সালে ৫৩ দিন অবরুদ্ধ করে রাখার পর আয়া সোফিয়া গির্জা দখল করেন এবং মসজিদে রূপান্তর করেন। ১৯৩৪ সালে অটোমান খিলাফত বাতিলের পর কামাল আতাতুর্ক আয়া সোফিয়াকে জাদুঘর হিসেবে ঘোষণা করেন। দেখা যাচ্ছে এশিয়া মাইনর বা আনাতোলিয়াকে নিয়ে এশিয়া ও ইউরোপের দ্বন্দ্ব একসময় রোমান সাম্রাজ্য ও অটোমানদের মধ্যে আয়া সোফিয়াকেন্দ্রিক হয়ে দাঁড়ায়। আয়া সোফিয়ার পতন ও একে মসজিদ হিসেবে ব্যবহার করা ইউরোপীয়দের জন্য পীড়াদায়ক ও অস্বস্থিকর ছিল। আবার ক্রুসেডসহ বিভিন্ন সময় প্রশাসনিক কেন্দ্র বা ক্রুসেডারদের আস্তানা হিসেবে ব্যবহার করা আয়া সোফিয়া দখল করতে কৌশলগত কারণে মরিয়া ছিল অটোমানরা। হাতছাড়া হওয়া আয়া সোফিয়া ফিরে পেতে ইউরোপীয়রা বরাবরই চেষ্টা করেছে। প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপীয়দের সামনে সেই সুযোগ এনে দেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর লুজান চুক্তি অনুসারে অটোমানদের সাম্রাজ্য বিলুপ্ত করা হয়। আনাতোলিয়া বা বর্তমান তুরস্কের বাইরের ভূখন্ডের ওপর তুরস্কের অধিকার রহিত করা হয়। এটা ঠিক কামাল আতাতুর্ক তুরস্কের বর্তমান ভূখণ্ডকে সম্মিলিত ইউরোপীয় আক্রমণ থেকে উদ্ধার করেছিলেন। বিনিময়ে তিনি অনেক শর্তের সঙ্গে আয়া সোফিয়াকে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের হাতে ফিরিয়ে না দিলেও জাদুঘরে পরিণত করেন। কিন্তু মসজিদ হিসেবে আবারও ব্যবহারের অনুমতি দিয়ে রিসেপ এরদোয়ান আয়া সোফিয়াকেন্দ্রিক দ্বন্দ্বকে উসকে দিলেন। তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন, ১৯২৩ সালে সম্পাদিত লুজান চুক্তি ও আয়া সোফিয়ার মসজিদে রূপান্তর-পরস্পর গভীরভাবে সম্পর্কিত। তুরস্কের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এরদোয়ানের দল পরাজিত হয়েছে। ইস্তাম্বুলে প্রথমবার পরাজিত হওয়ার পর নির্বাচনে অনিয়মের অভিযোগ করে এরদোয়ানের দল। পুনর্নির্বাচনে আবারও পরাজিত হয়। করোনা সংকট, মুল্যস্ফীতি, বেকারত্ব বৃদ্ধি নানা কারণে এরদোয়ানের জনপ্রিয়তা কমেছে। ইসলামপন্থীদের সমর্থনও এরদোয়ান হারাচ্ছিলেন। একসময়ের রাজনৈতিক গুরু নাজিমুদ্দিন এরবাকানের অনুসারীরা এখন বরং এরদোয়ানের বড় শত্রু। এরদোয়ানের দুই ঘনিষ্ঠ সহচর আবদুল্লাহ গুল ও আহমেত দাভুতওগলু নতুন দল গঠন করছেন। এই দুইজন রক্ষণশীল সমর্থকদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারেন। রক্ষণশীলদের আস্থায় আনতে এরদোয়ান আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের কৌশল অবলম্বন করেছেন। খেয়াল করার বিষয় হচ্ছে ক্ষমতায় আসার পর দীর্ঘ সময় এরদোয়ান আয়া সোফিয়াকে মসজিদে পরিণত করার দাবি মেনে নেননি। বরং এরদোয়ানের যুক্তি ছিল, আয়া সোফিয়ার কাছেই সুলতান আহমেত মসজিদ আছে। কিন্তু ইন্তানবুলের মেয়র নির্বাচনের প্রচারণায় তিনি আয়া সোফিয়াকে মসজিদ করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় প্রতিশোধ নিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। জেরুজালেম একসময় তুর্কি সাম্রাজ্যেরই অংশ ছিল। জেরুজালেম হারানোর শোক তিনি আয়া সোফিয়া দিয়ে ঢেকে দিয়ে ভোটের মাঠে নিজের অবস্থানকে সংহত করতে চাইছেন। অবস্থা বুঝে তিনি আগাম নির্বাচনও ঘোষণা করতে পারেন। কারণ এরদোয়ান যেকোনো মূল্যে ২০২৩ সালে ক্ষমতায় থাকতে চাইছেন। ওদিকে ২০২৩ সালে লুজান চুক্তির মেয়াদ শেষ হবে। এই চুক্তিতে যেমন স্বাধীন তুরস্কের স্বীকৃতি দেওয়া হয়, আবার স্বাধীন রাষ্ট্র হিসেবে তুরস্কের অনেক অধিকারও রহিত করা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে বসফরাস প্রণালি দিয়ে কৃষ্ণসাগরে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে কোনো ধরনের কর বা শুল্ক আদায়ের অধিকার তুরস্কের নেই। এ ছাড়া ইজিয়ান সাগরেও তুরস্কের অধিকার সীমিত করা হয়েছে। ১০০ বছর মেয়াদি লুজান চুক্তি শেষ হলে তুরস্ক শর্তগুলো আর অনুসরণ করতে না-ও পারে। ইতিমধ্যেই এরদোয়ান হাঁকডাক শুরু করে দিয়েছেন। এই অবস্থায় পশ্চিমারা চাইছে ২০২৩ সালের আগেই তুরস্কের ক্ষমতায় পরিবর্তন করে অনুগত কাউকে আনতে, যে লুজান চুক্তির শর্ত মেনে চলবে বা নতুন করে চুক্তি স্বাক্ষর করবে। এর লক্ষণও দেখা যাচ্ছে। ২০১৬ সালে এক শক্তিশালী ক্যু দমন করেছেন এরদোয়ান। আবদুল্লাহ গুল ও আহমেত দাভুতওগলুর সঙ্গে আংকারার মার্কিন দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের অফিসের সম্পর্ক ভালোই যাচ্ছে। এরদোয়ান হয়তো ধরেই নিয়েছেন, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারবে না। তাই আয়া সোফিয়াকে পুঁজি করে এক ঢিলে অনেকগুলো পাখি শিকার করতে চাইছেন। প্রথমত, ইসলামপন্থীদের হারানো সমর্থন পুনরুদ্ধার করা। করোনা মোকাবিলায় ব্যর্থতা, অর্থনৈতিক মন্দাকে আড়াল করা এবং আয়া সোফিয়াকে নিয়ে পশ্চিমাদের সঙ্গে দর-কষাকষি করা। কিন্তু তিনি আয়া সোফিয়াকে বেছে নিলেন কেন পশ্চিমাদের জব্দ করার জন্য? কারণ আয়া সোফিয়া ইউরোপীয়দের কাছে, বিশেষ করে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সঙ্গে ঐতিহ্য ও আবেগের বিষয়। এরদোয়ান ইতিহাস থেকে শিক্ষা নেননি। তবে ইতিহাসকেই অনুসরণ করেছেন। কনস্টানটাইন, জাস্টিনিয়ান, সুলতান মেহমেত, কামাল আতাতুর্ক অথবা রোমান সাম্রাজ্যের বিদ্রোহীরা আয়া সোফিয়াকে ব্যবহার করেছেন নিজেদের ক্ষমতাকে সংহত করতে, প্রভাব প্রতিপত্তির জানান দিতে। বসফরাসের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করতে। এরদোয়ানও একই কারণে আয়া সোফিয়াকে নিয়ে রাজনীতি করছেন। তিনি ক্ষমতায় থেকে বসফরাসের অধিকার ফিরে পেতে চান। এর মধ্যে তিনি বসফরাসের বিকল্প কৃত্রিম চ্যানেল তৈরির উদ্যোগও নিয়েছিলেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের কারণে সেই উদ্যোগ সফল হয়নি। তাই এরদোয়ানের আয়া সোফিয়ার রাজনীতিকে নেহাত ধর্মীয় রাজনীতির আবহে না দেখে ভূ-রাজনীতির দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে। বাবরি মসজিদের ঘটনা ও আয়া সোফিয়ার ঘটনা এক না। এদোয়ান যতটা না সাম্প্রদায়িক তার চেয়ে বেশি জাতীয়তাবাদী। তুর্কি ইসলামপন্থাকে তিনি তুর্কি জাতীয়তাবাদ দিয়ে প্রতিস্থাপন করতে চাইছেন। হয়তো ক্ষমতায় থাকার নিশ্চয়তা পেলে এরদোয়ানই আয়া সোফিয়ার জাদুঘরের মর্যাদা ফিরিয়ে দেবেন। এখানে দুই পক্ষকেই ট্রেডঅফ করতে হবে। অন্য কোনো শাসক এসে যদি আয়া সোফিয়া জাদুঘরের মর্যাদা ফিরিয়ে দিতে চান, তবে তাঁকেও কামাল আতাতুর্কের মতোই নির্মম ও নিষ্ঠুর হতে হবে। ড. মারুফ মল্লিক: রাজনৈতিক বিশ্লেষক
8
রাজশাহীর পুঠিয়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বাসে করে যাত্রী পরিবহনের দায়ে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাসের চালকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও যাত্রীসহ বাসটি আবার ঢাকার দিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুরহাট এলাকায় বাসটি আটক করে হাইওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ জরিমানার আদেশ দেন। জরিমানা পরিশোধ করে বাসটি আবার ঢাকার দিকে ফেরত পাঠানো হয়। হাইওয়ে পুলিশের শিবপুর ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, চলমান লকডাউনে সড়কে যাত্রী পরিবহনে সরকারী নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে শ্রাবন্তী পরিবহন নামের যাত্রীবাহী বাসটি প্রায় ২৫ জন যাত্রী নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলো। বাসটিকে শিবপুর ফাঁড়ির সামনে দাড় করানো হয়। এসময় বাসের চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চিটাগাং থেকে বাস নিয়ে তিনি রাজশাহী হয়ে চাপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। তবে বাসের যাত্রীদের ঢাকা থেকে তুলেছেন। তিনি আরো জানান, যাত্রীসহ বাসটি আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ঘটনা স্থলে এসে জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ জানান, তিনি মহাসড়কের আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন। খবর পেয়ে শিবপুর ফাঁড়ির সামনে যান এবং সরকারী আদেশ অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা করেন ও যাত্রীসহ বাসটি ঢাকার উদ্দ্যেশ্যে ফেরত পাঠিয়ে দেন।
6
আগামী ৬ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন বসবে। বুধবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ৯ম (২০২০ সালেল ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয় দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই। সেই হিসাবে ৭ সেপ্টেম্বর ছিল অধিবেশন বসার শেষ দিন। অন্যথায় সংবিধান লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে। সেকারণে ৬ সেপ্টেম্বর অধিবেশন বসতে চলেছে। তবে এবারে সাংবাদিকদের প্রবেশাধীকার দেয়া হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। সংসদের এই নবম অধিবেশনের মেয়াদ মাত্র পাঁচ কার্যদিবস হতে পারে। এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অষ্টম অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ দিন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সাংবিধানিক নির্দেশনা মেনে এবারেও নিয়ম রক্ষার্থে সংসদ অধিবেশন বসতে চলেছে । এর আগে চলতি বছরের মার্চে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম ও অষ্টম অধিবেশন শেষ হয়েছে। এবারের অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই আয়োজন চলছে। বাজেট অধিবেশনের আগে ১৮ এপ্রিল সপ্তম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র এক দিন। ওই দিন মাত্র দেড় ঘণ্টায় অধিবেশন শেষ হয়, যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।
6
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুয়ায়ী বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। এ সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে বাংলাদেশ।সূচি অনুযায়ী টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে সিরিজও খেলার কথা ভাবছে। এক কথায়, পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বোর্ড।আজ মিরপুর শেরেবাংলায় বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, 'পাকিস্তান সিরিজটা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই হবে। সূচির ব্যাপারে আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে। একইভাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গেও (মার্চ-এপ্রিলে বাংলাদেশ যাবে)। পাকিস্তান সিরিজের পরেই আবার আমাদের নিউজিল্যান্ড সফর রয়েছে।'বিসিবির নির্বাচন সামনে রেখে পাঁচ সদস্য নিয়ে গঠিত কমিশনের অন্যতম সদস্য নিজাম উদ্দিন চৌধুরী। স্বাভাবিকভাবেই তাঁকে কথা বলতে হলো নির্বাচন নিয়েও। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, 'আমাদের নির্বাচন কমিশন শিগগিরই বৈঠকে বসবে। এই পর্যায়ে আমরা আশা করছি যে, আগামী মাসের প্রথম সপ্তাহে একটা তারিখ নির্ধারণ করব। সেভাবেই নির্বাচন কমিশন প্রস্তুতি নেবে।'
12
আবার বেড়েছে বিটকয়েনের দাম। গতকাল শুক্রবার ডিজিটাল এই মুদ্রার দাম বেড়ে ৪৭ হাজার ৮০০ ডলারে পৌঁছেছে, যা আগের দামের চেয়ে ৯ শতাংশ বেশি।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার আবার বিটকয়েনের দাম বাড়ে। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বড় বাজার এই ডিজিটাল মুদ্রার। শুক্রবার এর দাম বেড়ে ৪৭ হাজার ৮০০ ডলারে দাঁড়ায়, যা গত ১২ দিনের মধ্যে সর্বোচ্চ। একদিনের ব্যবধানে ৯ শতাংশ দাম বৃদ্ধির মতো এত বড় উল্লম্ফন এর আগে গত জুনের মাঝামাঝি দেখা গিয়েছিল।শুধু বিটকয়েন নয়, দাম বেড়েছে ইথারিয়াম ও এক্সআরপিরও। এগুলোও ক্রিপ্টোকারেন্সি। বাজার বিবেচনায় বিটকয়েনের চেয়ে কম প্রভাবশালী এই দুই মুদ্রার দাম শুক্রবার আগের দামের চেয়ে যথাক্রমে ৭ ও ৫ শতাংশ বৃদ্ধি পায়।মধ্য আমেরিকার দেশ এল সালভাদর ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সিকে সরকারি স্বীকৃতি দেওয়ার পর থেকে দৃশ্য বদলাতে শুরু করে। মাঝে চীন সরকার এ মুদ্রার ওর নিষেধাজ্ঞা আরোপ করলে বিটকয়েনসহ সব ডিজিটাল মুদ্রার দরপতন হয়। কিন্তু শুক্রবার ভেনেজুয়েলা সরকার এই মুদ্রাকে বৈধতা দিলে এর দামের পালে হাওয়া লাগে। সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে যখন বলা হলো, তারা এই মুদ্রার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞার কথা ভাবছে না, তখন তরতর করে এর দাম বাড়তে থাকে।ক্রিপ্টোকারেন্সি এখন মূল স্রোতের মুদ্রা ব্যবস্থার মধ্যে আত্মীকরণ প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। অনেক দেশেই এই ডিজিটাল মুদ্রা বৈধ করা হয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, ১২ বছরের উত্থান-পতনের ইতিহাসে এখনই সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ল বিটকয়েন। এখন দেখার বিষয়, মার্কিন ডলারের পাশাপাশি যখন বিটকয়েনও বাজারে ছাড়া হবে, তখন মানুষ এই ডিজিটাল মুদ্রায় লেনদেন করতে কেমন আগ্রহ দেখায়।এল সালভাদরের মতো করে না হলেও ভেনেজুয়েলা, তাজিকিস্তানের মতো কিছু দেশের দরজা একটু একটু করে খুলে যাচ্ছে বিটকয়েনের জন্য। বৈধতা পাচ্ছে। অনেক দেশের সরকারই বৈধতা দেওয়ার কথা ভাবছে। নাইজেরিয়াসহ বেশ কিছু দেশ নিজস্ব ডিজিটাল মুদ্রার প্রচলনের কথা ভাবছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, দেশে দেশে এই বৈধতা পাওয়ার বিষয়টিই বিটকয়েনসহ বিভিন্ন ডিজিটাল মুদ্রার দাম বৃদ্ধির নেপথ্যে কাজ করছে।বাংলাদেশেও বিষয়টি ইদানীং বেশ আলোচনায় এসেছে। গত জুলাইয়ে এ সম্পর্কিত এক চিঠিতে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির মালিকানা, সংরক্ষণ বা লেনদেন অপরাধ নয় বলে মত দেয় বাংলাদেশ ব্যাংক। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ মতামত দেওয়া হয়।চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমান বিশ্বে ভার্চ্যুয়াল মুদ্রার বাজার ২ ট্রিলিয়ন (২ লাখ কোটি) ডলার। ক্রিপ্টোকারেন্সি প্রচলনের প্রাথমিক পর্যায়ে বিশ্বের কোনো আইনগত কর্তৃপক্ষ এই মুদ্রাকে স্বীকৃতি দেয়নি। কিন্তু বর্তমানে কয়েকটি দেশ-জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টোকারেন্সির লেনদেনকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে।অর্থাৎ, বাংলাদেশে এই মুদ্রার বিনিময়কে বৈধতা দেওয়া না হলেও এটি অপরাধ হিসেবে গণ্য হবে না। এমন লেনদেনে কড়াকড়ি কিছুটা শিথিল হলো। ভারতসহ বিভিন্ন দেশে এ নিয়ে চলছে জোর আলোচনা। চীন যখন এই ডিজিটাল মুদ্রাকে নিষিদ্ধ করল, আর যুক্তরাষ্ট্র বৈধতার কথা ভাবছে বলে জানাল, তখন এই ডিজিটাল মুদ্রাও নিজের অজান্তেই ঢুকে গেল ভূরাজনীতির জটিল-কঠিন সমীকরণে। কথা হলো কী এই ডিজিটাল মুদ্রা। এর একেকটির ভিত একেক রকম। এত দিকে না ছুটে বরং সবচেয়ে প্রভাবশালী ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দিকে দৃষ্টি নিবদ্ধ করা যাক। বিটকয়েন কী, কেন, কীভাবে?টাকা পয়সার মতোই একটি মুদ্রা বিটকয়েন। কিন্তু এটি সম্পূর্ণ ডিজিটাল মুদ্রা। এটা একটি বিকেন্দ্রীকৃত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। বাণিজ্যিক বা কেন্দ্রীয় ব্যাংকগুলোর থেকে এটা একদম পৃথক এক ব্যবস্থা। পৃথিবীজুড়ে একই শর্তে বিটকয়েন বিনিময় করতে হয়। এই কয়েন ক্রিপ্টোকারেন্সি প্রটোকলের মাধ্যমে পরিচালিত হয়। ব্যবহারকারীর পরিচয় ও ক্রিয়াকলাপ গোপনের জন্য ব্যবহার করা হয় এনক্রিপশন।ডিজিটাল মুদ্রা বিটকয়েনের জন্ম ২০০৮ সালে। ওই বছরের শেষভাগে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো নামের একজন বা একদল সফটওয়্যার প্রকৌশলী এই ক্রিপ্টোকারেন্সি উদ্ভাবন করেন। ২০০৮ সালে এর নকশা হলেও এটি মুক্ত সোর্স সফটওয়্যার হিসেবে প্রকাশিত হয় ২০০৯ সালের জানুয়ারিতে।বিটকয়েন ধরে রাখার তিনটি ভিন্ন পদ্ধতি আছে। প্রথমত, আপনি কয়েনবেস বা বিটফিন্যান্সের মতো অনলাইন এক্সচেঞ্জগুলোতে আইনি দরপত্র দিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন। দ্বিতীয়ত, আপনি আপনার পণ্য ও পরিষেবা বিনিময়ের মাধ্যমে বিটকয়েন রাখতে পারবেন। তৃতীয়ত, প্রক্রিয়াকরণ (মাইনিং) করে আপনি নিজে বিটকয়েন তৈরি করতে পারেন। বিটকয়েন তৈরি করতে খনি শ্রমিকের মতো পরিশ্রম করতে হয়। মেধা তো আছেই, প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তিরও প্রয়োজন।টাকা-পয়সা রাখতে যেমন আমরা মানিব্যাগ বা ওয়ালেট ব্যবহার করি, তেমনি বিটকয়েন রাখতে দরকার ডিজিটাল ওয়ালেট বা মানিব্যাগ। ডিজিটাল মানিব্যাগ ছাড়া কোনো বিটকয়েন রাখা যায় না। আপনাকে বিটকয়েন কেনার আগে কম্পিউটারে তথাকথিত ওয়ালেট বা মানিব্যাগ সফটওয়্যার ইনস্টল করতে হবে। এই মানিব্যাগে একটি সর্বজনীন বা ব্যক্তিগত চাবি দেওয়া থাকে, যা ব্যবহারকারীকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অনুমোদন দেয়। স্মার্টফোন, ইউএসবি স্টিক বা অন্য কোনো ডিজিটাল হার্ডওয়্যার বা ক্লাউডভিত্তিক ডেটা স্টোরেজও মানিব্যাগ হিসেবে ব্যবহার করা যেতে পারে। ডিজিটাল মানিব্যাগ ছাড়া আপনার জন্য কোনো বিটকয়েন দেওয়া হবে না।বিটকয়েনের মাধ্যমে পণ্য ক্রয়ের প্রক্রিয়াও অনেকটা সহজ। ধরুন, জনাব এক্স-এর একটি টুপি দরকার। আর টুপিটি বিক্রি করবেন জনাব ওয়াই। তাহলে প্রথমে জনাব এক্সকে তার মানিব্যাগের ঠিকানা দিতে হবে। অর্থাৎ, এটি একটি ব্যাংকের মতো। এক্স তখন ওয়াইয়ের ঠিকানা পাওয়ার পর সত্যি তিনি ডিজিটাল মুদ্রার প্রেরক কিনা, তা যাচাই করে ব্যক্তিগত চাবি দিয়ে সই করে দেবেন। প্রতিদিন এমন হাজার হাজার বিটকয়েন লেনদেন একটি ব্লকচেইনে সংরক্ষণ করা হয়। এর পর এক্সের লেনদেনটি পিয়ার টু পিয়ারের মাধ্যমে সমস্ত অংশগ্রহণকারীকে জানানো হয়, যাকে নোডও বলা হয়। তারা ব্যক্তিগত কম্পিউটার বা মাইনারের মাধ্যমে লেনদেনের বৈধতা যাচাই করে। এর পর সেই বিটকয়েন পাঠানো হবে ওয়াইয়ের মানিব্যাগে। এরপরই তিনি ব্যক্তিগত চাবি দিয়ে তা আনলক করতে পারবেন।তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, প্রত্যেক লেনদেনকারী ব্লকচেইন নেটওয়ার্কে 'মাইনার' হতে পারেন। তবে বেশির ভাগ সময় এই কাজগুলো বড় কম্পিউটার প্রতিষ্ঠানে করা হয়, যাদের অনেক বেশি শক্তি উৎপাদনের ক্ষমতা রয়েছে।এই যে লেনদেন, এর তথ্য বা ডেটা হবে অপরিবর্তনীয়। এক্স ও ওয়াইয়ের মধ্যে বিটকয়েন লেনদেন একটি বিশাল পাবলিক লেজার বা ব্লকচেইনে অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি ব্লক সিস্টেমে কেউ প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবহারকারীর প্রতিটি লেনদেন সম্পর্কে সবাইকে সচেতন করে দেওয়া হয়। কাকে কয়টি বিটকয়েন পাঠানো হয়েছে, তাও জানিয়ে দেওয়া হয়। কোনও লেনদেন পরিবর্তন করা যাবে না।বিটকয়েনে কিছু বিতর্ক থেকেই যায়। মাইনাররা লেনদেনের প্রক্রিয়া করার সময় নতুন বিটকয়েন তৈরি করে, যেখানে তারা বিশেষ ডিক্রিপশন সফটওয়্যার ব্যবহার করে। এই প্রক্রিয়া একবার সম্পন্ন হলে চেইনে একটি নতুন ব্লক যুক্ত হয় এবং মাইনারকে বিটকয়েন দিয়ে পুরস্কৃত করা হয়। বিটকয়েন নেটওয়ার্কের বড় মাইনার হচ্ছে চীন। কয়লা থেকে সস্তা বিদ্যুৎই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। অন্য দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, মালয়েশিয়া ইত্যাদি। কিন্তু এখন এই চীনই বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন নিষিদ্ধ করল।বিটকয়েনের জন্য প্রচুর শক্তির প্রয়োজন। ক্রিপ্টোমাইনিং ও প্রক্রিয়াকরণের জন্য বৃহদাকার কম্পিউটিং পাওয়ারের প্রয়োজন হয়। তাই বিটকয়েন নেটওয়ার্ক বিপুল পরিমাণে শক্তি ব্যয় করে। প্রতি বছর ১২০ টেরাওয়াট ঘণ্টা শক্তি গ্রহণ করে। ইউনিভার্সিটি অব কেমব্রিজের বিটকয়েন ইলেকট্রিসিটি কনজাম্পশন ইনডেক্সে এ তথ্য উঠে এসেছে।সে যাক। এত ঝুঁকি সত্ত্বেও বহু দেশ তো বিটকয়েনসহ ডিজিটাল মুদ্রায় এখন আস্থা পাচ্ছে। বাংলাদেশেরও এ নিয়ে দৃষ্টিভঙ্গির কিছুটা বদলের আঁচ পাওয়া যাচ্ছে। ফলে যারা এই বিটকয়েন নিয়ে মশগুল, বিশেষত যারা খনি থেকে মুদ্রা তুলে আনার স্বপ্ন দেখেন, তাঁরা প্রস্তুতি নিতেই পারেন। তবে সবকিছুর ঊর্ধ্বে নিজ দেশের প্রশাসন এই লেনদেন ও মাইনিংকে সমর্থন করে কিনা, তা জেনে নিন।
3
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করলেও উত্তর কোরিয়ায় করোনা রোগী নেই বলে শুরু থেকে দাবি করে আসছিল দেশটি। করোনাভাইরারাসের উৎপত্তিস্থল চীন থেকে বিশ্বব্যাপী ভাইরাসটি ছড়িয়ে পড়লেও পার্শ্ববর্তী দেশ উত্তর কোরিয়া এখনো করোনাভাইরাস থেকে মুক্ত এটা যেমন অবাক করে দিয়েছে বিশ্বকে, তেমনি সন্দেহও কম নয়। যদিওবা ইতোপূর্বে করোনা ধরা পরা রোগীকে গুলি করে হত্যার খবর প্রকাশে আলোচনায় এসেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। জানা গেছে, উত্তর কোরিয়ায় ৭ শতাধিক মানুষকে করোনার পরীক্ষা করা হয়েছে। অপরদিকে, দেশটিতে পাঁচ শতাধিক মানুষ কোয়ারেন্টাইনে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে সিএনএনকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২ এপ্রিল থেকে এসব মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানানো হয়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। উত্তর কোরিয়ার দাবি, দেশটির দাবি চীনের সঙ্গে সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত এবং প্রথম থেকেই ৩০ দিনের কোয়ারেন্টাইনের কারণেই তাদের দেশ করোনামুক্ত রয়েছে। তবে অনেক বিশেষজ্ঞ বলছেন এটা অসম্ভব। কারণ চীন থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়লেও একেবারে সীমান্তে অবস্থিত উত্তর কোরিয়ায় কেউই এই ভাইরাসে আক্রান্ত হয়নি এমন দাবি মানা যায় না। বিশেষজ্ঞদের দাবি উত্তর কোরিয়া হয়তো সত্য ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এর আগে বেশ কিছু গণমাধ্যমের খবরে এসেছে যে, উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক সিআইএ বিশেষজ্ঞ জুং এইচ পাক বলেন, উত্তর কোরিয়ায় একজনও করোনায় আক্রান্ত হয়নি এটা অসম্ভব। চীন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে উত্তর কোরিয়ার। চীন এবং দক্ষিণ কোরিয়ায় করোনার চিত্র সবারই জানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিযুক্ত উত্তর কোরিয়ার প্রতিনিধি ড. এডউইন সালভাদোর জানিয়েছেন, গত ২ এপ্রিল ৭০৯ জনকে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১১ জন বিদেশি নাগরিক এবং ৬৯৮ জন উত্তর কোরিয়ার নাগরিক। তাদের কারো শরীরেই করোনার উপস্থিতি ধরা পড়েনি। অপরদিকে, ৫০৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দু'জন বিদেশি নাগরিক এবং ৫০৭ জন উত্তর কোরিয়ার নাগরিক। এখন পর্যন্ত ২৪ হাজার ৮৪২ জনকে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩৮০ জন বিদেশি নাগরিক।
3
টেস্ট সেঞ্চুরির দেখা পেতে মুশফিকুর রহিমকে অপেক্ষা করতে হলো দীর্ঘ ২৭ মাস। এই সময়ে মাঠের বাইরে মুশফিককে শুনতে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সংবাদ সম্মেলনে সমালোচকদের উদ্দেশে তিক্ত মন্তব্য করা নিয়েও কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারকে।অবশেষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করে ব্যাটেই সবকিছুর জবাব দিলেন মুশফিক। আজ চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে আরও একবার সমর্থক, সমালোচক সবাইকে একটা বার্তা দিলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার।মুশফিক মনে করেন, ক্রিকেটারদের ভালো সময়ে সমর্থকেরা অতি আবেগী হয়ে পড়েন। আর খারাপ সময়ে তাদের (সমর্থকদের) খুঁজেই পাওয়া যায় না। কিছুটা আক্ষেপ নিয়ে মুশফিক বলেন,'একমাত্র বাংলাদেশেই দেখেছি একটা সেঞ্চুরি করলে ব্র্যাডম্যানের চেয়ে বড় কিছু হয়ে যায়। আবার দুই-তিনটা ম্যাচে রান না করলে গর্তে ফেলে দেয়। এটা একমাত্র বাংলাদেশেই হয়। জানি না এটা কারা করে, এটা তাদের সমস্যা।'দেশের ক্রিকেটের স্বার্থে আরও ভালোভাবে বাংলাদেশ দলকে সমর্থন করার আহ্বান জানান মুশফিক। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ৫০০০ ক্লাবে প্রবেশ করা মুশফিক জানিয়েছেন, এতে অনুপ্রাণিত হবে জুনিয়র ক্রিকেটাররা, 'আমার মনে হয় তারা যদি আরও ভালোভাবে বাংলাদেশ দলকে সমর্থন জোগান তাহলে খেলোয়াড়দের জন্য ও বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও ভালো। কারণ আমরাতো সিনিয়র ক্রিকেটার, আমরা হয়তো বেশি দিন খেলবও না। আমি মনে করি জুনিয়র ক্রিকেটারদের যদি সমর্থনটা দেওয়া যায় তাহলে তারা আরও অনুপ্রাণিত হবে।'ক্রিকেটারদের আসল কাজ মাঠে। তবে বিভিন্ন সময় মাঠের বাইরে তাদের আরও অনেক কিছু সামলাতে হয়। যা মাঠের খেলায় প্রভাব ফেলে উল্লেখ করে মুশফিক বলেন,'অন দ্য ফিল্ড আমাদের এত কিছু করতে হয় এখন অফ দ্য ফিল্ডে যদি এগুলো করতে হয় তবে মাঠের কাজগুলো কঠিন হয়ে যায়।'
12
তেঁতুলিয়া: বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ রাখা হয়েছে। এক দিনের জন্য পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।আজ বুধবার (২৬ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।তিনি জানান, আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) পুনরায় বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
6
বাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাকচাপা মাদ্রাসছাত্র রাসেল মিয়া নিহতের তিনদিন পর মামলা নিয়েছে পুলিশ। থানায় মামলা নেওয়ার পর এবং মামলার কাগজ হাতে পেয়ে বুধবার দুপুর ১টার দিকে পারিবারিক কবরস্থানে নিহত রাসেলের মরদেহ দাফন করে তার পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার।এদিকে বুধবার সকালে নিহতের বাবা আওয়াল মিয়া বাদী হয়ে কাপ্তান মিয়াকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।এর আগে ১৪ ফেব্রুয়ারি রাসেল হত্যার বিচার চেয়ে নাসিরনগর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করে নিহতের বাবা আওয়াল মিয়া। ময়নাদতন্তের পর নিহতের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার পরও এ কারণে লাশ দাফন করেননি তিনি। এদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাধবপুর- নাসিরনগর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাসেলের স্বজনসহ এলাকাবাসী। এ নিয়ে ১৬ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকার দ্বিতীয় পৃষ্ঠায় 'পুলিশ মামলা না নিলে দাফন করব না' শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।নিহতের পরিবারের অভিযোগ, দুই বছর ধরে ইটভাটার মাটি আনা-নেওয়া করার ফলে গ্রামীণ সড়ক নষ্ট করে আসছিলেন রয়েল ইটভাটার অংশীদার ও হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাপ্তান মিয়া। এ নিয়ে প্রতিবাদ করায় আওয়াল মিয়াকে প্রকাশ্যে হুমকি দেন কাপ্তান। গত ১৩ ফেব্রুয়ারি কাপ্তান তার কর্মীদের নির্দেশ দেন ট্রাকের সামনে যা পাবে, তা যেন মাটির সঙ্গে পিষে দেয়। এর পর ১৪ ফেব্রুয়ারি দুপুরে আওয়াল মিয়ার ছেলে রাসেল ট্রাকের সামনে দাঁড়িয়ে ট্রাকটিকে ধীরে চালাতে বলায় ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের। পরে পুলিশ ময়নাতদন্ত করে লাশ হস্তান্তর করে। এ সময় রাসেলের বাবা বারবার কাপ্তানের বিরুদ্ধে মামলা নিতে অনুরোধ করলেও পুলিশ তা নেয়নি।হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক মিযা বলেন, থানার ওসি ও পুলিশ এসে নিহতের বাবা আওয়াল মিয়ার হাতে মামলার কাজগপত্র বুঝিয়ে দিলে মরদেহ দাফন করতে সম্মত হয়। পুলিশ মরদেহ দাফন করে ঘটনাস্থল থেকে যায।ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, থানায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
6
চাল আমদানির খবরে প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে। পাইকারিতে গত এক সপ্তাহে কেজিতে ৩ টাকা ও খুচরায় ২ টাকা পর্যন্ত দাম কমেছে। সরকার দুই দফায় ৮ লাখ ৯ হাজার টন চাল আমদানির জন্য বেসরকারি ১৬৩ প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে। পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হবে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারের পাইকারি চাল ব্যবসায়ী আবদুর রশিদ বলেন, আমদানির খবরে বাজারে প্রভাব পড়া শুরু হয়েছে।কিছুদিন আগেও মিলমালিকদের কাছে টেলিফোন করে চাহিদা অনুযায়ী চাল সরবরাহ পাওয়া যায়নি। অথচ তিন-চার দিন ধরে উল্টো মালিকেরা টেলিফোন করে চাল নিতে তাঁদের অনুরোধ করছেন। পাইকারি চাল ব্যবসায়ীরা বলেন, এক সপ্তাহ আগে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৫৭-৫৯ টাকা। গতকাল শনিবার তা বিক্রি হয়েছে ৫৪-৫৫ টাকায়। একইভাবে ৪৭-৪৮ টাকার লতা চাল ৪৪-৪৫ টাকায় এবং ৪৩-৪৪ টাকার মোটা চাল গতকাল ৪০-৪১ টাকায় বিক্রি হয়েছে। যাঁদের কাছে বেশি চাল মজুত রয়েছে, লোকসানের ভয়ে তাঁদের অনেকেই দ্রুত চাল বিক্রি করে দিচ্ছেন।রাজধানীর খুচরা বাজারে চালের দাম কমছে। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল প্রতি কেজি মাঝারি মানের চাল বিক্রি হয়েছে ৫০-৫৬ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫০-৫৮ টাকা। আর ৪৭-৫২ টাকার মোটা চাল গতকাল বিক্রি হয়েছে ৪৫-৪৮ টাকায়।খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আবদুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি পর্যায়ে সেদ্ধ ও আতপ চাল (সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙাদানা) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল আরও ৯২টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৪৮ হাজার টন সেদ্ধ এবং ৪৩ হাজার টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার ৭১টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬২ হাজার টন সেদ্ধ ও ৫৬ হাজার টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।আদেশে বলা হয়েছে, বরাদ্দ আদেশ জারির ১৫ দিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে এবং এ-সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে ই-মেইল করে জানাতে হবে। বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। বরাদ্দের অতিরিক্ত চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃ প্যাকেটজাত করা যাবে না, প্লাস্টিকের বস্তায় আমদানি করা চাল বিক্রি করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে ঋণপত্র খুলতে ব্যর্থ হলে বরাদ্দ আদেশ বাতিল বলে গণ্য হবে বলে মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে।জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আবদুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, প্রথম ধাপে ৭১টি প্রতিষ্ঠান এবং দ্বিতীয় ধাপে ৯২টি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আবেদনের ভিত্তিতে অন্যদেরও অনুমোদন দেওয়া হবে।
0