text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ইবি (কুষ্টিয়া) : ইসলামি বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো সশরীরে পরীক্ষা নেওয়ার পক্ষে একমত পোষণ করেছেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহা. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।রেজিস্ট্রার বলেন, আমরা ইউজিসির চিঠি পাওয়ার পরে বিভাগগুলোকে চিঠি দিয়ে মতামত জানতে চেয়েছি। বিভাগগুলো তাদের মতামত জানিয়ে এরই মধ্যে প্রশাসনকে চিঠি পাঠিয়েছে। সশরীরে পরীক্ষা গ্রহণ এবং দ্রুত পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছে বিভাগগুলো। আমরা খুব দ্রুত একাডেমিক কাউন্সিল মিটিং করে পরীক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেব। শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে আমরা বদ্ধপরিকর।সম্প্রতি ইউজিসি অনলাইন অথবা সশরীরে শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেয়। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগগুলোর পরামর্শ জানতে চিঠি পাঠায়। অধিকাংশ বিভাগ শিক্ষার্থীদের মতামত নিয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার এবং দ্রুত পরীক্ষা শুরুর পরামর্শ দিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, অধিকাংশ বিভাগ থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার পক্ষে পরামর্শ এসেছে। ভিসি স্যার অসুস্থ থাকায় আমাদের পরীক্ষার পদ্ধতি ও সময় নির্ধারণে দেরি হচ্ছে। স্যার ক্যাম্পাসে ফিরলে গ্রীষ্মকালীন ছুটির পর একাডেমিক কাউন্সিল বসবে। তারপর পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে আমরা পরীক্ষা শুরুর কথা ভাবছি।
1
তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার 'মাস্টারমাইন্ড' হিসেবে উল্লেখ করে তাঁর ফাঁসির দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'আমরা তারেক রহমানের ফাঁসি দাবি করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফাঁসি দাবি করছি।' তিনি আরও বলেন, 'এই রায়ের বিরুদ্ধে আপিল করতে সরকারের কাছে আবেদন করব।'আজ বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে গ্রেনেড হামলা মামলার রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ দাবি জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, '২১ আগস্ট মামলার রায় হয়েছে আজকে। আমরা ন্যায়বিচার চেয়েছি। আমরা জাস্টিস চেয়েছি, আমরা বিচারকে প্রভাবিত করিনি। আজকে আদালত বিলম্ব হলেও রায়টি দিয়েছেন। আমরা মনে করি এটা একটা ভালো রায়, এই রায়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাই, অন্তত একটা বিচার তো হয়েছে। কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারিনি।'মন্ত্রী বলেন, ২১ আগস্টের মাস্টারমাইন্ড, প্ল্যানার, বিকল্প পাওয়ার হাউস তারেক রহমান সর্বোচ্চ শাস্তি পেতে পারতেন। তিনি যা করেছেন, তাঁর প্রাপ্য শাস্তিটুকু পেতে পারতেন। তিনি বলেন, যে বর্বর তাণ্ডব করেছে ওই দিন, মুফতি হান্নানের জবানবন্দিতে তা এসেছে। বাস্তবে তো তা-ই। খালেদা জিয়া দায় এড়াতে পারেন না অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী না থাকায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রধান জানতেন, আর তিনি (খালেদা জিয়া) জানতেন না, এটা নয়। তাই তিনিও এই ঘটনার দায় এড়াতে পারেন না। এই মামলার রায়ে আপিল করা হবে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'আমরা সরকারের কাছে আপিলের আবেদন জানাব।' আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
9
গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে একটি দোকানের বেঞ্চে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রনি হওলাদার (১৫) নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রনি হাওলাদার বনগ্রাম পূর্বপাড়া এলাকার আনোয়ার শেখের ছেলে। রনি এ বছরে বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। পুলিশ জানান, বনগ্রামের সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ ও মাতব্বর নতুন মোল্লার মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি নতুন মোল্লাকে আজিজুরের লোকজন মারপিট করে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে বনগ্রামের একটি দোকানের বেঞ্চে বসাকে কেন্দ্রে করে দু'গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রাইভেট পড়ে ফেরার সময় এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার সংঘর্ষের মধ্যে আজিজুরের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি সার্কেল মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, বনগ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় এক ছাত্র মারা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। পুলিশ অপরাধীদের গ্রেফতারের অভিযান শুরু করেছে। সাবেক ইউপি সদস্য আজিজুর শেখের ভাবি বেবি বেগম বলেন, এ ঘটনার পর আজিজ ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। বিক্ষুব্ধরা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। নিহত এসএসপি পরীক্ষার্থীর পিতা আনোয়ার হাওলাদার বলেন, আমার ছেলে রনি প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। সে সময় দু'পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যায়। আজিজুর শেখ আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।
6
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে 'আমার ভাষার চলচ্চিত্র-১৪২৮' শীর্ষক উৎসবে 'হীরালাল সেন পদক-১৪২৮'এ ভূষিত হয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত 'নোনা জলের কাব্য' চলচ্চিত্রটি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) পাঁচ দিনব্যাপী উৎসবের সমাপনী দিন এই পুরস্কার ঘোষণা করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ কাহিনী ক্যাটাগরিতে 'লাল মোরগের ঝুঁটি', শ্রেষ্ঠ সম্পাদনায় 'রেহানা মরিয়ম নূর', শ্রেষ্ঠ চিত্রগ্রহণে 'চন্দ্রাবতী কথা' এ বছর পুরষ্কার লাভ করেছে। অনুষ্ঠানে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অনলাইন প্ল্যাটফর্মের সময়ে দর্শকদের সিনেমা হলে চলচ্চিত্র দেখার আয়োজনকে একটি উৎসব হিসেবে নিয়মিত উদযাপন করায় আমি আয়োজকদের সাধুবাদ জানাই। লাইলুন নাহার শেমী বলেন, আমরা যখন চলচ্চিত্র আন্দোলন করতাম তখন দুইটি কথা বলতাম। এক- চলচ্চিত্র নির্মাণ আর দুই- দর্শক নির্মাণ। আজ এই আয়োজন দেখে আমার মনে হচ্ছে আমাদের আন্দোলন সফল। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি শুরু হয় এবারের আমার ভাষার চলচ্চিত্র উৎসব। এই উৎসবে প্রদর্শিত হয়েছে দুই বাংলার ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং একটি প্রামাণ্যচিত্র চলচ্চিত্র। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
1
বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে সমাজের সর্বস্তরে পুরুষের পাশাপাশি তাদের সমঅধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারী সমাজকে নিজের ক্ষমতার উপর নির্ভর করে নিজেদেরই সক্ষমতা অর্জনের আহবান জানিয়েছেন। তিনি বলেন, 'যদিও ক্ষমতা দিয়েছি (স্থানীয় সরকারে) তবুও তারা সব জায়গায় ক্ষমতাটি প্রয়োগ করতে পারেন না। যারা দায়িত্বে আছেন (স্থানীয় সরকারে) তাদের নিজেদের ক্ষমতাটা নিজেদের অর্জন করে নিতে হবে। কেউ (ক্ষমতা) কখনও হাতে তুলে দেয় না, এটা হলো বাস্তবতা।' প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার আইনে আমরা এক তৃতীয়াংশ নারী আসনের ব্যবস্থা করেছি। ইউনিয়ন এবং উপজেলাসহ সব জায়গায় একজন চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যানের পদ সৃষ্টি করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে ইউএনডিপি'র প্রতিনিধি মিয়া সেপো বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। প্রধানমন্ত্রী বলেন, একটা কথা মনে রাখত হবে- শুধু আইন করলেই নারীর প্রতি সহিংসতা এবং বৈষম্য দূর হবে না। এজন্য সমাজে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার। এক্ষেত্রে আমাদের সকলের মা-বোনেরা যেখানে যারা আছেন সকলকেই এক হয়ে কাজ করতে হবে।তিনি বলেন, একটা সমাজকে যদি গড়ে তুলতে হয় আর সেই সমাজের যেখানে অর্ধেকই নারী, তাদেরকে বাদ রেখে একটা সমাজ কখনও গড়ে উঠতে পারে না। কাজেই সেক্ষেত্রে সকলকে এক হয়ে কাজ করা- এটাই সব থেকে বেশি প্রয়োজন। শিশু এবং নারী ধর্ষণকে অত্যন্ত গর্হিত একটি অপরাধ উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় ধর্ষিতা নারীর পরিচয় গোপন রেখে ধর্ষণকারিকে সমাজের সকলের কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানান।তিনি বলেন, যারা (ধর্ষণ) করে তাদের প্রতি ঘৃণা এবং আমি বলবো তাদের নাম, পরিচয় ভালভাবে প্রচার করা কর্তব্য, যাতে করে সমাজের সর্বস্তরের মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। তাছাড়া আইগত ব্যবস্থাতো তাদের বিরুদ্ধে নেয়া হবেই।এ সকল অপরাধীর বিরুদ্ধে তাঁর সরকার মোবাইল কোর্টের মাধ্যমে সাজার উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি জানান। তিনি বলেন, 'এটা কেবল বাংলাদেশের সমস্যা নয়, উন্নত সভ্য দেশেও এই সমস্যা রয়েছে। কাজেই এর বিরুদ্ধে আরো জনমত সৃষ্টি করা দরকার।'প্রধানমন্ত্রী বলেন, কন্যা শিশুরা যেন কোনোভাবেই বৈষম্যের শিকার না হয় সেই সচেতনতাটা আমাদের সমাজে ইতোমধ্যেই এসে গেছে। আর আমি এটাই মনে করি সমাজকে গড়ে তুলতে হলে নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই একান্তভাবে কাজ করা দরকার। 'বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর,'কাজী নজরুলের কবিতার এই পংক্তি উল্লেখ করে তিনি বলেন, ' যে সমঅধিকার সেই অধিকারের কথা তিনি স্পষ্টভাবে বলে গেছেন। কাজেই সমাজ ও দেশেকে কল্যাণময় করতে হলে নারী-পুরুষের একসঙ্গে কাজ করাটা জরুরি।'সূত্র : বাসস
9
ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামীকাল বুধবার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করতে পারে বলে জানিয়েছেন ফরাসি মন্ত্রী ক্লেমেন্ট বিউন। ইউক্রেনের উত্তরাঞ্চলে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যার জেরে এই নিষেধাজ্ঞা আসছে বলে জানান ফ্রান্সের ইইউ বিষয়ক এই মন্ত্রী। এ সময় ইইউকে রাশিয়া থেকে গ্যাস এবং কয়লা আমদানির বিষয়েও দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে বুচাসহ ইউক্রেনের যেকোনও স্থানে বেসামরিক হত্যার যেকোনও অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজয়া বলেছেন, তার দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যথোপযুক্ত প্রমাণ পেশ করবে, যার দ্বারা প্রমাণ হবে রুশ বাহিনী নৃশংসতার সাথে জড়িত ছিল না। সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/কালাম
3
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মরমি কবি লালন শাহ, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথসহ বহু বিশিষ্টজনের স্মৃতিবিজড়িত কুষ্টিয়া দেশের সাংস্কৃতিক রাজধানী নামে খ্যাত।কুষ্টিয়াকে কেন সাংস্কৃতিক রাজধানী করা উচিত, তার পেছনে অন্যতম প্রধান যুক্তি হিসেবে তুলে ধরা যেতে পারে এখানকার স্থানীয় ভাষাকে, যা বাংলাদেশের আঞ্চলিক কথ্য ভাষাগুলোর মধ্যে সবচেয়ে প্রমিত বলে বিবেচিত। ১৯৪৭-এ ভারত তথা বাংলা ভাগ হয়ে যাওয়ার পর প্রমিত বাংলা ব্যবহারের ক্ষেত্রে যে শূন্যতার সৃষ্টি হয়, রাজধানী ঢাকার পক্ষে তা পূরণ করা সম্ভব হয়নি। ফলে ঔপনিবেশিক শাসনোত্তর সময়ে স্বাধীন বাংলাদেশের প্রমিত মানসম্পন্ন নিজস্ব ভাষা সৃষ্টির ক্ষেত্রে এখনো অনেক গোঁজামিল রয়ে গেছে, কুষ্টিয়ায় ব্যবহৃত ভাষা জাতীয়ভাবে অনুশীলন ও ব্যবহার করে যা দূর করা যেতে পারে।কুষ্টিয়া শহরের পাশেই কুমারখালীর ছেঁউড়িয়া এলাকায় চিরনিদ্রায় শায়িত আছেন বাউলসম্রাট লালন সাঁই। ১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক ইংরেজি ১৭৭২ সালে ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে মতান্তরে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাঁড়রা গ্রামে তাঁর জন্ম। ১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক, ইংরেজি ১৮৯০ সালের ১৭ অক্টোবর তিনি পরলোকগমন করেন এবং তাঁকে এখানেই সমাহিত করা হয়। মৃত্যুর পরে তাঁর শিষ্যরা এখানে গড়ে তোলেন লালন আখড়া। ছেঁউড়িয়ায় লালন শাহের বর্তমান সমাধিসৌধটি ১৯৬৩ সালে নির্মাণ করা হয়। প্রতিবছর দোল পূর্ণিমায় (মার্চ-এপ্রিল) এবং তাঁর মৃত্যুবার্ষিকীতে লাখো ভক্ত সমবেত হন লালন আখড়ায়। এ সময় এখানে তিন দিন ধরে চলে সাধুসেবা, লালনের গানসহ লোকজ মেলা।কবিগুরু রবীন্দ্রনাথের রচনাসহ বাংলা কাব্যে-সাহিত্যে, ভাবে-মননে লালনের তথা বাউল ভাবধারার প্রভাবও অসীম। সেই অর্থে লালন কবিগুরুর গুরুও বটে। সেই ফকির লালন সাঁইয়ের জন্মভূমিই বাংলার সাংস্কৃতিক রাজধানী হবে, এতে কার দ্বিমত থাকতে পারে?কুষ্টিয়ার আত্মাকে রবীন্দ্রনাথ ধারণ করেছেন তাঁর সোনার তরী, চিত্রা, চৈতালি, খেয়া কবিতায়, গল্পগুচ্ছের বহু গল্পে, ছিন্নপত্রের চিঠিপত্রে। জীবনের সবচেয়ে কর্মময় আর সৃজনশীল দীর্ঘ একটি অধ্যায় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহে। ১৮৯১ থেকে ১৯০১ পর্যন্ত এক দশক ধরে স্বল্প বিরতি বাদে প্রায় পুরোটা সময় কবি নিয়মিত এখানে থেকেছেন। এখানে বসেই কবি রচনা করেছেন তাঁর অমর সৃষ্টি 'সোনার তরী' (১৮৯৪), 'চিত্রা'(১৮৯৬), 'চৈতালি, 'কথা ও কাহিনী', 'ক্ষণিকা', 'নৈবেদ্য'ও 'খেয়া'র অধিকাংশ কবিতাসহ আরও অনেক উল্লেখযোগ্য লেখা। এই ১০ বছরে তিনি ঊনষাটটি ছোটগল্প লিখেছিলেন, যেসব গল্পের উপাদান তিনি সংগ্রহ করেছিলেন মূলত এ অঞ্চলের সাধারণ বাঙালি জীবনের নানা উপাদান ও আবেগ থেকে। এখানে বসেই ১৯১২ সালে কবি তাঁর 'গীতাঞ্জলি' কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন। এখানে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এসেছেন জগদীশ চন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরীসহ আরও অনেকে।কুষ্টিয়া শহর থেকে ছয় কিলোমিটার এবং ছেঁউড়িয়া থেকে দুই কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় রয়েছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক, 'বিষাদসিন্ধু'র অমর স্রষ্টা মীর মশারফ হোসেনের বসতভিটা। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর এখানেই জন্মগ্রহণ করেন তিনি। বাংলার মুসলিমদের বাংলা সাহিত্য সাধনায় টেনে আনতে সর্বাগ্রগণ্য ভূমিকা নিয়েছেন মীর মশাররফ।বাংলা সাহিত্য, সংগীত ও সাংবাদিকতায় আরেকটি অগ্নিময় আলোকবর্তিকা ছিলেন কুষ্টিয়ার আরেক সুসন্তান হরিনাথ মজুমদার, কাঙ্গাল হরিনাথ নামেই যিনি সমধিক প্রসিদ্ধ। ফকির লালন সাঁইয়ের শিষ্য হরিনাথ বহু প্রসিদ্ধ বাউলগানেরও স্রষ্টা। তাঁর রচিত বিখ্যাত 'হরি দিন তো গেল সন্ধ্যা হলো' গানটি বহু পুরস্কৃত 'পথের পাঁচালী'ছবিতে ব্যবহার করেছেন বিশ্বনন্দিত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। এসব গানের ভণিতায় 'ফিকিরচাঁদ'নামটিও ব্যবহার করেছেন হরিনাথ। গুরু লালনের গানের পাশাপাশি ফিকিরচাঁদের গানও বাংলার গ্রাম-গ্রামান্তরে, পথে-প্রান্তরে ছড়িয়ে পড়েছিল। তবে তাঁর প্রধান অবদান প্রতিবাদী সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে। একটা ছোট্ট গ্রাম্য বিদ্যালয়ে শিক্ষকতাকালে তৎকালীন ঔপনিবেশিক ভারতে জমির মালিক বা জমিদারদের অত্যাচারে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে এর প্রতিবাদে কিছু লেখার সিদ্ধান্ত নেন। ব্রিটিশ মালিকানাধীন নীল উৎপাদন কারখানায়ও তিনি একসময় কাজ করেছিলেন, আর সেই সূত্রে তিনি ছিলেন প্রজা-রায়তদের ওপর জমিদারদের পাশাপাশি নীলকর সাহেবদেরও নির্মমতম অত্যাচার-নির্যাতনের প্রত্যক্ষ সাক্ষী। ধারদেনা করে এবং নিজের সামান্য সঞ্চয় সম্বল করে তিনি এই নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে ১৮৬৩ সালে কুমারখালী থেকে 'গ্রামবার্তা প্রকাশিকা' নামে একটি পত্রিকা প্রকাশ শুরু করেন। এই সূত্রে কাঙ্গাল হরিনাথ মজুমদারকে উপমহাদেশের প্রথম গ্রামীণ সাংবাদিক ও তদন্তকারী সাংবাদিক বলা যেতে পারে।১৮৬০ সালে নীল বিদ্রোহ যখন সমগ্র বঙ্গ প্রদেশে ছড়িয়ে পড়ে, কুষ্টিয়া জেলার শালঘর মধুয়া অঞ্চল তখন এই আন্দোলনে অন্যতম অগ্রণী ভূমিকা নেয়, যা কুষ্টিয়ার সমস্ত নীলচাষিকে সরকারি কর প্রদান থেকে বিরত থাকতে অনুপ্রাণিত করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও কুষ্টিয়া জেলার উল্লেখযোগ্য অবদান ছিল। ১৯৭১ সালের ২৫ মার্চ সেনানিবাসের ঘাঁটি থেকে পাকিস্তান সেনাবাহিনীর ২৭তম বালুচ রেজিমেন্টের ১৪৭ সদস্যের একটি দল ১৯ কুষ্টিয়ায় পৌঁছায়। তারা প্রথমে স্থানীয় থানা দখল করে এবং সেখানে একটি ফাঁড়ি স্থাপন করে। তবে শিগগিরই তারা পুলিশ, আনসার ও ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়। ১ এপ্রিলের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি পরাভূত হয়ে যায় এবং মুক্তিবাহিনী কুষ্টিয়াকে নিয়ন্ত্রণে নেয়। পরে নবগঠিত স্বাধীন বাংলাদেশ সরকার স্বদেশের ভূখণ্ডে তৎকালীন কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলায় ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেয়। আরও পরে কুমারখালী উপজেলার বংশীতলা ও দৌলতপুর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা তুমুল লড়াই করেন।কুষ্টিয়া জেলায় বর্তমানে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এর মধ্যে জেলাবাসীর প্রাণের দাবি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, শহর বাইপাস সড়ক, খুলনা বিভাগের সবচেয়ে বড় সুইমিংপুল, হরিপুর সংযোগ সেতুর কাজ শেষের পথে। ভেড়ামারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সব দিক বিবেচনা করে বলা যায়, কুষ্টিয়া অনেকটা এগিয়ে গেছে। সবাই মনে করেন, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। দেশের প্রাচীন জেলাগুলোর একটি কুষ্টিয়া। ব্রিটিশবিরোধী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে ত্যাগ-তিতিক্ষার কারণে এ জেলার মানুষ গর্বিত। ঔপনিবেশিক ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করে কুষ্টিয়ার বাঘা যতীন, সরোজ আচার্য, অতুলকৃষ্ণের মতো স্বদেশি বিপ্লবীরা স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কিছু পুরোনো জেলাকে বিভাগ ঘোষণা করেছে। এ ক্ষেত্রে বৃহত্তর কুষ্টিয়া তথা মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাশের জেলা রাজবাড়ী ও ঝিনাইদহকে নিয়ে কুষ্টিয়া বিভাগ বানানো যেতে পারে।জেলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে কলকাতায় এক জনসভায় কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। লালন বিশ্ববিদ্যালয় নামে কুষ্টিয়ায় একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপন এখন সময়ের দাবি। এটি না হলে দেশের সাংস্কৃতিক রাজধানীর শিল্প-সাহিত্য-সংস্কৃতির সুষম উন্নয়ন অধরা স্বপ্ন হয়েই থেকে যাবে।ড. মো. শাহিনুর রহমানসাবেক উপ-উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়আরও পড়ুন:লালনের গানে গানে সম্প্রীতির আহ্বান
5
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নির্দেশনা মেনে পাচার অর্থ উদ্ধারের ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। এরই মধ্যে একাধিক মানি লন্ডারিং মামলায় সিঙ্গাপুর থেকে ২ দশমিক ০৬ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার ও ০ দশমিক ৯৩ মিলিয়ন ইউএস ডলার ফেরত আনা হয়েছে। অন্যান্য দেশে পাচার অর্থ ফেরত আনতে ওই সব দেশের কাছে আইনি প্রক্রিয়ায় চিঠি পাঠানোসহ নানাভাবে যোগাযোগ অব্যাহত আছে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ আনকাকের অষ্টম সম্মেলনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন। দুদক চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওই সম্মেলনে অংশ নিয়েছে। ইকবাল মাহমুদ বাংলাদেশে দুর্নীতি দমন, প্রতিরোধ, দুর্নীতিবিরোধী নানা তৎপরতার কথা তুলে ধরেন সম্মেলনে। তিনি আরও বলেন, বিদেশ থেকে পাচার টাকা উদ্ধারের পাশাপাশি বাংলাদেশ যুক্তরাজ্যের পাচার ০ দশমিক ৩০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দুর্নীতিবাজদের কোনো পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষভাবে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দুর্নীতি এখন আর কোনো দেশের একক সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। একক কোনো দেশের একক চেষ্টায় দুর্নীতি কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনাও বেশ কঠিন। দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বৈশ্বিক ফ্রেমওয়ার্কের আওতায় জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ভূমিকাকে বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে সমর্থন করে আসছে। সম্মেলনে আরও বক্তব্য দেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ও ভিয়েনা মিশনে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবু জাফর প্রমুখ।
6
[কথাটা আমির হোসেনই শুরু করলেন। রিকশা তখন কাকরাইল মোড় থেকে কারাইল মসজিদের দিকে বাঁক নিচ্ছে। সে সময় পাশেই একটা পিক-আপ ভ্যানের ওপর গোটা দুই বা তার বেশি পরিবার বেশ ভালো করে বসলেও একজনের তখনো উঠতে বাকি। এদিকে পিক-আপ ভ্যান দিয়েছে ছেড়ে। আর ওই উঠতে না পারা লোকটি তার পেছনে ছুটতে ছুটতে তাতে চড়ার চেষ্টা করছে। ঈদের আগে আগে হঠাৎ ডানা পাওয়া গাড়িগুলো তখন বেদম গতিতে ছুটছে এদিক-ওদিক। বড় দুর্ঘটনা ঘটার মঞ্চ এমনই হয়। এ অবস্থাতেই হাতলটা শক্ত করে ধরে প্যাডেল মারতে মারতে কোনো রকমে নিখুঁত বাঁক নিয়ে কথাটা হাওয়ায় ছুড়ে দিলেন তিনি-]আমির হোসেন: আহারে কী কষ্ট!কার কাকা?আমির হোসেন: এই যে লোকগুলা বাড়িত যাইতেছে। এটা কি ঠিক করল সরকারে? যে যেমনে পারে বাড়ি যাইতেছে। টাকাও যাইতেছে। কষ্টও পাইতেছে।হ্যাঁ, কাকা। আজকে তো ঘাটে পাঁচজন মরছে।আমির হোসেন: এটা ঠিক করে নাই। মানুষ তো যাইবই। সবাই জানে। আকাশে মেঘ। দিনে রইদ। আবার এহন দশ টাকার ভাড়া ৫০ টাকা খরচ হইতেছে। হাঁটতেছে। বাসঅলারাও বইসা রইল। হেরাও টাকা পায় না। সব মাইক্রোঅলারা নিতেছে। করোনা করোনা কইয়া মানুষরে কষ্ট দেয়।কিন্তু করোনা তো আছে।আমির হোসেন: আছে তো। এইভাবে তো আরও বাড়ে। মানুষ যখন যাইব, এক সিটে একজন কইরা পাঠাইলেই হইত। এহন কি আটকাইতে পারছে? আমার দুই ছেলে আজকে বাড়ি গেছে।বাড়ি কই কাকা?আমির হোসেন: রাজবাড়ী। আরেক ছেলে গেছে গতকাইল। আরেকজন যাইব কাইল (আগামীকাল)।বাড়িতে কে কে আছে?আমির হোসেন: বাপ-মা ছাড়া সব।ছেলে কি চারজন?আমির হোসেন: হ্যাঁ, তারা বাড়িত থাকে না। সবাই ঢাকায়। একজন ঈশ্বরদী।কী করে তারা?আমির হোসেন: সব গার্মেন্টসে কাজ করে।ঈশ্বরদীতে যে, সেও?আমির হোসেন: হ্যাঁ। ছোটডা আইএ (এইচএসসি) পড়ত, হেও এহন গার্মেন্টসে।আইএ ছাড়ল কেন?আমির হোসেন: করোনা। আইএ ক্লাস শুরুর কয় মস পরই তো শুরু হইল। কলেজ বন্ধ হইল। কইলাম, কামে লাগতে। পরে টঙ্গীতে এক কারখানায় যোগ দিছে।করোনার পর আর পড়ব না?আমির হোসেন: হ, পরীক্ষা দিছে। অনলাইনে দিছে। (পরীক্ষা) নিল না?ও, রেজাল্ট কী করছে?আমির হোসেন: এডা জানি না।কোন বিভাগে পড়ে?আমির হোসেন: এইডাও কইতে পারমু না।বড়জন কী করে?আমির হোসেন: হে-ই ঈশ্বরদীতে। কোরিয়ান কারখানায় কাজ করে। আগে ঢাকায় ছিল।সে কত দূর পড়ছে।আমির হোসেন: ম্যাট্রিক। বেশি দূর পারে নাই।পরের দুইজন?আমির হোসেন: একজন আইএ। আরেকজন মাস্টার্স; তিতুমীরে পড়ত। করোনায় পরীক্ষা দিতে পারে নাই। এহন গার্মেন্টসে কাজ করে।কোন গার্মেন্টস?আমির হোসেন: বেক্সিকোবেক্সিমকো?আমির হোসেন: হ, হ, বেক্সিমকো। ওষুধ বেচে ঘুইরা ঘুইরা।ওইটা তো গার্মেন্টস না কাকা।আমির হোসেন: যা-ই হোক, কাম করে। সবাই। তারা বাড়ি গেছে। আমিও যামু ঈদের পরদিন।কেমনে যাইবেন?আমির হোসেন: এই ঝুইলা-ঝাইলা জামুগা। গেলবারও তো গেছি।এত কষ্ট কইরা যাইবেন কেন?আমির হোসেন: যামু না কেন? এহানে কে আছে, আছে কী? সবাই এর লাইগাই যায়। এই যে আপনের লগে এত কথা কইতেছি, আপনের লগে আর দেখা হইব? হইব না। এর লাইগাই যামু।তা আপনি আর আপনার বড় ছেলে কষ্ট কইরা পরেরগুলারে পড়ালেখা করাইছেন না?আমির হোসেন: কী যে মনে করাইলেন। কথা কই কই যায়! কত কষ্ট। বড়টার মাথা ভালো ছিল। কিন্তু ম্যাট্রিকের (এসএসসি) পর আর একলা পারলাম না। দুইজন মিলা পরেরগুলারে পড়ানো। সবগুলারে পড়াইছি। আর তো কিছু নাই। সবাই জানে ঢাকায় গাড়ি চালাই। কী চালাই, তা তো আমি জানি। কত কষ্ট!ঢাকায় কত বছর?আমির হোসেন: ৪৪ বছর।কোন সালে আইছেন?আমির হোসেন: ৭৭ সালে।যুদ্ধের পরপর?আমির হোসেন: হ, মুক্তিযুদ্ধের পরপর।ওই সময় বয়স কত আপনের?আমির হোসেন: যুদ্ধের বছর ফাইভে পড়ি। আমাগো এক মাস্টার গুলি খাইলে স্কুল বন্ধ হইল। বাড়ির লগেই মুক্তি ক্যাম্প আছিল। কত ডাব টাইনা দিছি। কী যে অভাব ওই বছর। যবের আটার রুটি না, চাটি খাইছি। বয়স কত ৮-১০ হইব। রুটি চিনেন তো, সেটা না চাটি, পাতলা। আটা পানিত গুইলা খোলায় ভাজা। সেইটা আবার পানিত ভিজাইয়া খাওয়া, তারপর আবার পানি। আর ছিল লবণের কষ্ট। লবণ নাই। দোকানে আছে। কিন্তু টাকা পামো কই।কিন্তু আপনেগো ওইদিক দিয়া তো লবণের ঘের আছে-আমির হোসেন: এগুলা তো এহন। আর এগুলা আরও দক্ষিণে।আগে ছিল না এইসব ঘের-আমির হোসেন: না। আর থাকলেও ওই লবণ তো দোকানে বেচে। কিনতে পয়সা লাগে। তখন আমরা খাইতাম মাইট্টা লবণ। আপনের মনে আছে? ওই লবণ খাওয়া যায় না। খাইতে কষ্ট হয়।যুদ্ধের বছর যবের চাটি খাইতেন কেন? ধানের ফলন হয় নাই? আপনেরা ক্ষেতি করতেন না?আমির হোসেন: হ ক্ষেতি করতাম। কিন্তু এহনকার মতো ধান তো হইতো না। আগে দশ মণ ধান হইতে যে জমি লাগত, তার এক কোণা কাটলেই এহন দশ মণ ধান হয়। এহন তো মাইনষের খাওয়ার কষ্ট তেমন নাই। আগে ছিল। ইরি আইল, বোরো আইল। এহন ওই দিনের কথা ভাবতে পারবেন না।তাইলে এই নতুন জাত আইসা ভালো হইছে?আমির হোসেন: তো ভালো হইছে না?মানুষ যে কয় সার বেশি লাগে, পানি বেশি লাগে...আমির হোসেন: যতই বেশি লাগুক। তাও লাভ।কিন্তু অনেক ধঅনের জাত নাকি হারায়া গেছে?আমির হোসেন: তা হারাইছে। এমন হারায়। ইরি-বোরো আসায় তো খাইতে পারতেছি। তা এহনো তো চিকন চাইল মোটা চাইল সব চাইলই হয়। পায়জাম হয়, মোটা চাল যেটা, ওইটাও হয়। অবশ্য কম। আগে এই মোটা চাইলই কত চাইত মানুষ। কিন্তু পাইত যবের আটার চাটি। তাও পাইত না। আমরা একটা চাটি পানিত ভিজাইয়া খাইয়া, আবার পানি খাইতাম। পেট ভরা লগব তো।এই অবস্থা কি যুদ্ধের বছর?আমির হোসেন: হ। তারপরও তো এক দশা। অভাব যায় না। ঢাকায় আইলাম। হ্যান্ডেল ধরলাম। এহনও প্যাডেল মারি। সব ভুইলা গেছে। এহন মোটা চাইল নাকি গলা দিয়া নামে না। যবের রুটির গলা দিয়া মোটা চাইলের ভাতও নামে না। কয়, এটা ভালো লাগে না। অভাবের ইতিহাস ভুইলা গেছে।কে?আমির হোসেন: আমরাই। আমারও নামে না।
6
নিজেদের উৎপাদিত পেয়ারা নিয়ে বিপাকে পড়েছেন দক্ষিণ চট্টগ্রামের চাষিরা। করোনার কারণে ক্রেতা কমে যাওয়া ও হিমাগারের অভাবে চলতি মৌসুমে এক-তৃতীয়াংশ পেয়ারা বাগানেই নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। অল্প কিছু পেয়ারা বিক্রি হলেও ন্যায্য দাম মিলছে না।পটিয়ার কেলিশহর এলাকার পেয়ারা চাষি মাহবুবুর রহমান বলেন, তিনি এবার ১৫ একর জমিতে পেয়ারার আবাদ করেছেন। তাঁর বাগান থেকে চট্টগ্রাম ছাড়াও ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয় পেয়ারা। করোনার আগে প্রতি বছর লাভের মুখ দেখলেও গত বছরের ন্যায় এবারও উৎপাদিত পেয়ারা বাজারজাত করতে পারছেন না। ফলে বাগানেই নষ্ট হচ্ছে পেয়ারা। এতে লোকসানের আশঙ্কায় তিনি। এ পেয়ারা চাষি আরও বলেন, 'প্রতিবছর মৌসুম শুরুর আগেই ব্যবসায়ীরা পেয়ারা কেনার চুক্তি করতেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও বাজারের অবস্থা নাজুক। হাট-বাজারেও পেয়ারা বিক্রি করা যাচ্ছে না। তাই গাছেই থেকে যাচ্ছে পেয়ারা। যা বিক্রি হচ্ছে তা দিয়ে শ্রমিকের বেতন দিতে হিমশিম খাচ্ছি।'এদিকে চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, চট্টগ্রামে পেয়ারা গাছের সংখ্যা প্রায় সাড়ে ২২ লাখ। পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী, লোহাগাড়া ও বোয়ালখালী, সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলায় পাহাড় ও পাহাড়ের পাদদেশে পাঁচ হাজার হেক্টর জমিতে এসব পেয়ারার চাষ হয়। হেক্টরপ্রতি গড়ে ১৫ মেট্রিকটন পেয়ারা উৎপাদন হয়। জেলায় প্রতি বছর ৭৫ হাজার মেট্রিকটন পেয়ারা উৎপাদন হয়।পটিয়ায় কাজি ও কাঞ্চননগর নামে দুই জাতের পেয়ারার চাষ হয় বেশি। প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাজারে পেয়ারা পাওয়া যায়। মৌসুম চলাকালীন বাগান থেকে পেয়ারা সংগ্রহ, বাজারে আনা, খুচরা ও পাইকারি বিক্রিতে প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থান হয়।হিমাগার না থাকায় উৎপাদিত পেয়ারা নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আখতারুজ্জামান বলেন, করোনার কারণে স্বাভাবিক সময়ের মতো বিক্রি নেই। পাশাপাশি সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় এবার উৎপাদিত পেয়ারার মধ্যে ২৫ থেকে ৩০ শতাংশ পেয়ারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।এবার বড় সাইজের প্রতি ডজন পেয়ারা ৮০ থেকে ৯০ টাকা, মাঝারি সাইজের পেয়ারা ৫০ থেকে ৬০ টাকা এবং ছোট সাইজের পেয়ারা ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ গত বছর বড় সাইজের প্রতি ডজন পেয়ারা ৯০ থেকে ১০০ টাকা, মাঝারি সাইজের পেয়ারা ৬০ থেকে ৭০ টাকা এবং ছোট সাইজের পেয়ারা ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়েছিল বলে জানিয়েছেন চাষিরা।চন্দনাইশের কাঞ্চনাবাদ পেয়ারা চাষি আলমগীর আলম বলেন, 'স্বাভাবিক সময়ে ব্যবসায়ীরা বাগান থেকে পেয়ারা কিনে নিয়ে যান। কিন্তু এবার বাজারে নিয়েও পেয়ারা বিক্রি করতে পারছি না। তাই গাছেই অনেক পেয়ারা পচে যাচ্ছে। এবার লাভের আশা ছেড়ে দিছি।'জেলা কৃষি অধিদপ্তর উপ-পরিচালক আখতারুজ্জামান এ বিষয়ে বলেন, চট্টগ্রামে পেয়ারার জুস তৈরির জন্য প্ল্যান্ট গড়ে উঠলে এই অঞ্চলের পেয়ারা চাষিরা লাভবান হতেন। কিন্তু এখনো এ ধরনের উদ্যোগ নেয়নি কেউ। তবে হিমাগার তৈরির জন্য চেষ্টা চলছে। সেটি হলে চাষিরা কিছুটা লাভবান হবেন।পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান বলেন, 'পটিয়ায় এবার ৭২ হেক্টর পেয়ারার আবাদ হয়েছে। তার থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ১ হাজার ৪৪০ মেট্রিকটন পেয়ারা পাওয়া যাবে বলে আশা করছি। চাষি রয়েছেন ১ হাজার ৮০০ জন। তবে দক্ষিণ চট্টগ্রামে যদি সরকারি বা বেসরকারি উদ্যোগে যদি একটি হিমাগার থাকত তাহলে কৃষকেরা লাভবান হতেন।'
6
এমন টান টান ও অনিশ্চয়তার ভোট ভারতে আগে হয়নি। ভোটের সম্ভাব্য ফল নিয়ে এমন সাসপেন্সও কখনো দেখিনি। সারা দেশে একটিমাত্র মুখকে কেন্দ্র করে ভোট হচ্ছে। এক পক্ষ সেই মুখ আঁকড়ে দ্বিতীয়বার সরকার গড়তে চাইছে, অন্য পক্ষ চাইছে মুখটিকে ঠেকাতে। ফলে এই প্রথম ভারতের লোকসভার ভোট গণভোটের রূপ নিয়েছে। সেই গণভোটে নরেন্দ্র মোদি পাস করবেন না ফেল, যাবতীয় আগ্রহ তা নিয়েই। গণভোটের রায় বের হতে বাকি মাত্র দুটো সপ্তাহ। ফলে অন্তহীন সাসপেন্সের সময় এখন। রাজনৈতিক দলকে ছাপিয়ে ভারতের কোনো নেতার বড় হয়ে ওঠা এই প্রথম দৃশ্যমান। ততোধিক বিস্ময়ের, এই প্রথম শাসক দলের প্রার্থীরা নিজেকে আড়ালে রেখে ভোট চাইছেন নেতার নামে! গুজরাট ও উত্তর প্রদেশের জেলায় জেলায় দেখেছি, বিজেপি গৌণ! মোদিই মুখ্য! কেউ বলছে না, বিজেপিকে ভোট দিন। প্রচারের কায়দাটাও অভিনব। 'ফির একবার, মোদি সরকার'। বিজেপির সরকার নয়। বিরোধীদের মধ্যেও বিজেপিকে হারানোর ডাক নেই। রয়েছে মোদিকে রোখার হাঁক। সত্যিই অভিনব এবারের ভোট। একটি বিষয়ে সবাই একমত, গতবারের চেয়ে বিজেপির আসন কমছে। ধারণার কারণ, আগেরবারের মতো এবার কোথাও দৃশ্যত মোদি-হাওয়া নেই। বরং সমালোচনা আছে। এই ধারণার পাশাপাশি গুজরাট ও উত্তর প্রদেশ চষে দেখেছি, শহরে তো বটেই, গ্রামাঞ্চলেও মোদির নামে একটা চোরা টান রয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, দিল্লি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উত্তর প্রদেশে গতবার বিজেপি প্রতিপক্ষকে তুলাধোনা করেছে। ১০৭ আসনের মধ্যে জিতেছিল ১০৪ টি। এবার তা হওয়ার নয়। কারণ, বিরোধীদের জোট। উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, মহারাষ্ট্র ও কর্ণাটকেও বাঁচার তাগিদে বিরোধীরা জোট বেঁধেছে। ভোটের পাটিগণিতে তার প্রতিফলন হতে বাধ্য। বিজেপি ও জোট শরিকদের পক্ষে স্বস্তির, তাদের নেতৃত্বের সংকট নেই। এই সংকটই আবার বিরোধীদের কাছে অস্বস্তির। তা সত্ত্বেও শাসক মহলের নেতারা নিভৃত আলাপচারিতায় স্বীকার করছেন, গতবারের তুলনায় তাঁদের আসন কিছুটা হলেও কমবে। সেই ঘাটতি পশ্চিমবঙ্গ, ওডিশা ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো মেটাবে। কিন্তু ঘাটতি ও জোগানের ফারাক কত হতে পারে, সেই বিষয়ে স্পষ্ট ধারণা কারও নেই। যে জন্য ফল ঘিরে এত সাসপেন্স। দেশের নজর আর্যাবর্তে নিবদ্ধ। কারণ, আর্যাবর্তই ঠিক করে দেবে দিল্লি আরও পাঁচ বছরের জন্য মোদির জিম্মায় থাকবে কি না। বলয়টা আরও ছোট করলে উত্তর প্রদেশ। এই রাজ্যের ফলই নির্ণায়ক হতে চলেছে। গতবার উত্তর প্রদেশে বিজেপি পেয়েছিল ৪২ দশমিক ৬৩ শতাংশ ভোট। মোদি-হাওয়া সত্ত্বেও সমাজবাদী পার্টির ভোট শেয়ার ছিল ২২ দশমিক ২৫ এবং বহুজন সমাজ পার্টির ১৯ দশমিক ৭৭ শতাংশ। দুইয়ে মিলে ৪২ দশমিক ১২ শতাংশ। ওই রাজ্যে রাষ্ট্রীয় লোকদল পেয়েছিল ২ শতাংশের মতো ভোট। এবার তারা জোট-শরিক। নিছক পাটিগণিত তাই জোটের দিকে ঝুঁকে। এটা যেমন সত্যি, তেমনি এটাও ঠিক যে অ-যাদব অনগ্রসর এবং অ-জাটভ দলিতদের মধ্যে মোদির প্রতি ভরসা এখনো বেশ অটুট। এদের কাছে টেনে গতবার বিজেপি বাজি মাত করেছিল। এবারও তেমন হবে কি? বলা কঠিন। সত্য হলো, একদিকে মোদির আকর্ষণ, অন্যদিকে স্বজাতে থাকার ধর্ম, এই দোলাচলে অ-যাদব অনগ্রসর ও অ-জাটভ দলিতরা পেন্ডুলাম। মোদি-মোহ না থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে আরও একটা সুযোগ দেওয়া যেতে পারে, এমন একটা মনোভাব কিন্তু নজরে পড়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির পাল্টা কে, সেই ভাবনাও মানুষকে ভাবাচ্ছে। এই অবস্থায় মোদি নিরাপত্তাকেই করে তুলেছেন প্রধান ইস্যু। মোদি=দৃঢ় নেতৃত্ব, মোদি সরকার=পাকিস্তানের যম। পুলওয়ামা ও বালাকোট-পরবর্তী পরিস্থিতিতে এটাই এই ভোটের 'নিউ ন্যারেটিভ'। যদিও পঞ্চম দফার ভোট থেকে কয়েকটা ঘটনা একটু ভিন্ন জল্পনার জন্ম দিচ্ছে। যেমন অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া সাক্ষাৎকারে মোদির হঠাৎ মমতা-প্রসঙ্গ তোলা! ভোট শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে লড়াই ক্ষুরধার। এমন সময় মমতা যে তাঁকে পাঞ্জাবি, চুড়িদার ও মিষ্টি পাঠান, সে কথাটা মোদি ফাঁস করে দিলেন! কেন? দুটো ব্যাখ্যা। প্রথমটা হলো ভোটারদের কাছে মমতাকে খাটো করা। এটা বোঝানো, ঝগড়াটা ওপর-ওপর। দ্বিতীয়ত এটা বোঝানো, সরকার গড়তে প্রয়োজনে মমতার দ্বারস্থ হতে তিনি প্রস্তুত। রাজনৈতিক উদ্দেশ্য, মমতা সম্পর্কে পশ্চিমবঙ্গের ৩০ শতাংশ মুসলমানের মোহ কাটানো। মমতার ক্ষতি মানে বিজেপির লাভ। প্রায় একই সময়ে মায়াবতীকে সতর্ক করে দিয়ে মোদি বলেন, কংগ্রেস ও সমাজবাদী পার্টি হাতে হাত মিলিয়ে তাঁকে পথে বসাতে চাইছে। অথচ দলিত নেত্রী তা বুঝতেই পারছেন না! উত্তর প্রদেশে শক্তি সঞ্চয়ে কংগ্রেসের প্রথম টার্গেট তফসিলি জাতি ও মুসলমান। মায়াবতী তা জানেন। কংগ্রেসের শক্তি সঞ্চয়ের অর্থ প্রথমেই তাঁর সমর্থনের ভিত আলগা হওয়া। এটাই কায়দা করে বোঝালেন মোদি। কিন্তু কেন? প্রথম ব্যাখ্যা, রাজ্যে বিজেপির প্রাপ্তি অর্ধেক হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতএব ধস রুখতে অবিশ্বাসের ধুনোয় বাতাস দাও। দ্বিতীয় ব্যাখ্যা, সরকার গড়তে পুরোনো বন্ধু মায়াবতীকে কাছে টানার ইঙ্গিতটুকু দিয়ে রাখা। এটা বোঝানো, আমিই আপনার প্রকৃত সুহৃদ। কংগ্রেস ও সমাজবাদী পার্টি নয়। তৃতীয় আচরণও গুরুত্বপূর্ণ। যে দলটাকে মোদি দেশছাড়া করতে চেয়েছিলেন, সেই কংগ্রেসকে গালাগালির বহর বাড়িয়ে দিলেন! শিষ্টাচারের ধার না ধেরে প্রয়াত রাজীব গান্ধীকে 'এক নম্বর ভ্রষ্টাচারী' বলে গালও পাড়লেন! কেন? এখানেও দুটো ব্যাখ্যা। এক, রাফায়েল প্রসঙ্গ মানুষের মনে সন্দেহ জাগিয়েছে মেনে নেওয়া। দুই, কংগ্রেস তাঁর পাকা ধানে মই দিচ্ছে স্বীকার করা। চতুর্থ ঘটনাটি এই তিন ধারণারই পরিপূরক। ঘটিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। এক বিদেশি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, একার ক্ষমতায় বিজেপি ২৭১ আসন পেলেই তিনি খুশি। তখন শরিকদের নিয়ে সরকার গড়া যাবে। আর দুটো মাত্র পর্ব। বাকি ১১৮টি কেন্দ্রের ভোট। পাঁচ বছর আগের মোদি-ম্যাজিক পাঁচ বছর পরও মায়াজাল ছড়ায় কি না, চক্ষু-কর্ণের সেই বিবাদ ভঞ্জন হবে ২৩ মে। তত দিন পর্যন্ত চলুন, সাসপেন্সে থাকি। সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি
8
আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মালিতে রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে জাতিসঙ্ঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। বুধবার দেশটির মোপতি অঞ্চলের বাঙদিয়াগারা অঞ্চলে দুয়েনতজা ও সিভারে শহরের মধ্যবর্তী রাস্তায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে আরো তিনজন আহত হয়েছে বলে এক বিবৃতিতে মালিতে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশন কর্তৃপক্ষ জানায়। বিবৃতিতে বলা হয়, জাতিসঙ্ঘ শান্তিরক্ষীদের বহনকারী একটি গাড়িবহর রাস্তায় পেতে রাখা বোমার ওপর পড়লে এই বিস্ফোরণ হয়। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার না করলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই অঞ্চলে তৎপর উগ্রবাদী সংগঠন আল-কায়েদা বা আইএসের সাথে সংশ্লিষ্ট দলগুলো এই হামলা চালিয়েছে। ২০১২ থেকে মালিতে ছড়িয়ে পড়া সহিংসতার বিস্তার রোধে দেশটিতে শান্তিরক্ষা মিশন চালিয়ে আসছে জাতিসঙ্ঘ। বর্তমানে দেশটিতে জাতিসঙ্ঘের ১৩ হাজার শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে। সূত্র : আলজাজিরা
3
বলিউডে হারহামেশাই একসময়কার ব্লকবাস্টার সিনেমাগুলো রিমেক হতে দেখা যায়। সেক্ষেত্রেও বাংলাদেশ পিছিয়ে। রিমেক ছবিতে নেতিবাচক কিছু দেখেননা অনেকেই, যদি সেটা যথাযথভাবে নির্মাণ করা সম্ভব হয়। তারকাদের মনেও এমন কিছু সুপ্তবাসনা রয়েছে, যদি সুযোগ মেলে প্রিয় এইসব সিনেমায় অভিনয় করতে ইচ্ছুক। পূর্নিমা: শাবনুর আপু ও সালমান শাহর ছবি আমার ভীষণ প্রিয়। তাদের জুটির সিনেমাগুলো দেখলে মনে হয় ইস আমি যদি ঐ ক্যারেক্টারটা করতে পারতাম। তাদের রোমান্টিক সিনেমাগুলো। যেটা যে সালমান শাহর উপরই হয়েছে তা নয়। এক্ষেত্রে জাকির হোসেন রাজুর 'জীবন সংসার' সিনেমাটিকে সবচেয়ে এগিয়ে রাখবো। এই সিনেমাটি যদি রিমেক হয় তাহলে আমার অভিনয় করার ইচ্ছে আছে। তারপর শহীদুল ইসলাম খোকনের 'পালাবি কোথায়' আমার অনেক প্রিয় একটি সিনেমা। এই সিনেমাটি এখন রিমেক হলে বেশ ভালো করবে বলে মনে করি। এই সিনেমাটির সবগুলো ক্যারেক্টারই মানে প্রধান যে তিনজন নারী চরিত্রের। সবগুলোই আমার ভীষণ পছন্দের। আমাকে এর যেকোন চরিত্র দিলে লুফে নিবো। রিমেক ছবিতে অভিনয় করতে আমার কোন সমস্যা নেই। আমাদের দেশে এমনসব সিনেমা নির্মাণ হয়েছে যেগুলো নতুনভাবে নির্মাণ হলে আলোড়ন তৈরী করবে। চঞ্চল চৌধুরী: উত্তম কুমারের 'শিল্পী' সিনেমাটি আমার ভীষণ প্রিয়। আমি নিজেও চারুকলায় শিক্ষার্থী। আঁকাআঁকি নিয়ে তাই যখনই কোন সিনেমা দেখি সেটা আমার ভীষণ ভালো লাগে। কলেজ জীবন থেকেই সিনেমাটি অনেক দেখেছি। ২০ বারের বেশি দেখা হয়েছে সিনেমাটি। আমি যেহেতু ছবি আকাআঁকি পছন্দ করি। এটা একটা স্বপ্ন ছিল যে কখনো যদি উত্তম কুমারের সিনেমাটি রিমেক হয়। সেটা আমি ভীষণভাবে করতে চাই। সাইমন সাদিক: আমার অন্যতম প্রিয় বাংলা ছবি 'আম্মাজান'। যদি সিনেমাটির রিমেক হয় তাহলে অভিনয় করতে চাই। সিনেমাটি আসলে এমনভাবে আমার মধ্যে সেই সময় থেকে গেঁথে আছে যা আমি কখনো ভুলতে পারি না। সিনেমাটির প্রতিটি সংলাপ প্রায় আমার মুখস্থ। মান্না ভাই অসাধারণ অভিনয় করেছেন। তার চরিত্রটাও তেমন ছিলো। 'আম্মাজান' মুক্তি পায় ১৯৯৯ সালে। এত বছর পরও এমন গল্প মানুষকে টানবে বলে আমি মনে করি। আমি মনে করি এখনো মানুষ যদি সিনেমাটি দেখতে বসেন। একবারে না দেখে উঠতে পারবেন না। মান্না ভাই অভিনয় করেছেন বাদশা চরিত্রে। বাদশা একজন সন্ত্রাসী। ছোটবেলায় ছেলের সামনেই ধর্ষিত হন বাদশার মা। সেই ধর্ষককে খুন করে বাদশা। তারপর খুনের দায় নিয়ে ১৪ বছর জেল খাটে মা-ছেলে। ছেলের সামনে ধর্ষিত হওয়ার অপমান, যন্ত্রণা ও কষ্টে ছেলের সাথে এর পর থেকে কখনো কথা বলেননি মা। আর সেজন্য বাদশার কষ্ট কম নয়। একটি সংলাপেই সেই কষ্টকে জোরালো করে তুলেছেন, '২২ বছর আম্মাজান আমার লগে কথা কয়না নবাব'। এর এক একটা সংলাপেও এমন ভাবার্থ আছে যে সেটা নিয়ে গল্প তৈরী করে সিনেমা নির্মাণ সম্ভব। বাপ্পী চৌধুরী: আমি রিমেকে কাজ করেছি। রিমেকে কাজ করতেও চাই। সেখানে একটা ভালো গল্প পাওয়া যাবে। এর মধ্যে অনেক সিনেমাই আছে। তবে 'ছুটির ঘন্টা' সিনেমাটি আমার ভীষণ প্রিয়। ওখানে তো বাচ্চা ছিল মূল ক্যারেক্টার। সেটা যদি মডুলেশন হয়ে বড় হয়। সেখানে অভিনয় করলে ভীষণ ভালো লাগবে। আমি শুনেছি ১৯৮০ সালে ছুটির ঘণ্টা রিলিজের পরপরই সিনেমাটির বলিষ্ঠ ভাষা এবং অভ্যন্তরীণ এক ম্যাসেজের জন্যই কিনা দেশের প্রায় সব স্কুল অথোরিটি আরেকবার নড়েচড়ে বসেছিল। স্কুলের ছুটির ঘণ্টা বাঁজার পর কর্তৃপক্ষ যেন আগের থেকে বেশ সতর্ক। ট্র্যাজিক এই সিনেমার কাহিনী সত্য ঘটনা অবলম্বনে রচিত। এ চলচ্চিত্রে অপরাধবোধ, অনুশোচনা, চাঞ্চল্য এবং মৃত্যু মিলিয়ে নাগরিক সচেতনতা সৃষ্টির আহবান লক্ষ্য করা গেছে। সিনেমাটি যখন আমি দেখেছি সেই ছোটবেলায়। তখন থেকেই খুব টেনে রেখেছে। এছাড়া 'স্বপ্নের পৃথিবী' তেও কাজ করতে চাই। সেটাও আমার ভীষণ প্রিয় একটি সিনেমা। সিয়াম আহমেদ: প্রথম কথা হলো আমি এখন কোন রিমেকে অভিনয় করতে চাই না। কারণ জনপ্রিয় সিনেমাগুলোই তো রিমেক হয় সাধারণত। সেখানে যারা অভিনয় করেছেন তাদের সঙ্গে মানুষ তুলনা করে সমলোচনা করেন। আমি যতই ভালো করি না একটা তুলনা আসবেই। এমন সাধারনত হয় না যে আসলটার চেয়ে বা মূল চরিত্রের চেয়ে ভালো করতে পেরেছেন কেউ। এটা খুবই কম হয়। সেখানে একটা রিস্ক থেকে যায়। তবুও যদি আমার কখনো এমন অফার আসে। আমি সালমান শাহর অভিনীত সিনেমায় অভিনয় করতে চাই। তার করা সবগুলো ক্যারেক্টারই আমার ভীষণ প্রিয়। এক্ষেত্রে 'সত্যের মৃত্যু নেই', 'কেয়ামত থেকে কেয়ামত' একটু বেশিই প্রিয়।
2
ঢাকা: বিএনপিকে মুখোশের আড়ালে বহুরূপী দানব বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের বুলি মুখে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির লালন-পালনকারী দল।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান দুটি শত্রু বিরাজমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অদৃশ্য শত্রু হচ্ছে করোনা আর দৃশ্যমান শত্রু বিএনপি। তাদের নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতি অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ংকর।রাজনীতির মাঠে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, তাই বলে কেউ কাউকে শত্রু ভাবা ঠিক নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দায়িত্বশীল বিরোধী দল উন্নয়নের সহযাত্রী, কিন্তু বিএনপি নিজেরা তাদের কর্কট রূপ প্রমাণ করেছে।ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বিএনপি শত্রু মনে করে বলেই '৭৫-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার নীলনকশায় জড়িত এবং বেনিফিশিয়ারি তারা। শেখ হাসিনাকে শত্রু মনে করে বলেই ২১ আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি।বিএনপি নিরপরাধ মানুষকে আগুনে পুড়িয়ে মারে, সম্পদ নষ্ট করে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গিয়ে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে জনগণের সম্পদ লুণ্ঠন করে তারা। বিএনপি জন-আতঙ্কে ভুগছে, তাই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তারা ক্ষমতার হ্যালুসিনেশনে ভুগছে। তাই দেশের উন্নয়ন ও উত্তরণ তাদের গায়ের জ্বালা বাড়ায়। ইতিহাস বলে, বিএনপি যাদের বন্ধু তাদের শত্রুর দরকার নেই।সেতুমন্ত্রী বলেন, যাদের ক্ষমতালিপ্সার কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হয়, যারা জনগণের কাছে যাওয়ার নৈতিক মনোবল হারিয়ে বিদেশি শক্তির দ্বারে ধরনা দেয়, তারা আওয়ামী লীগের ক্ষতিসাধনের জন্য দেশ ও জাতির যেকোনো ক্ষতি করতেও প্রস্তুত।একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে এরই মধ্যে ইতিহাসের কাঠগড়ায় বিএনপির বিচার শুরু হয়ে গেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজপথ আর ভোটের বাক্স তার প্রমাণ।মিথ্যাচার আর প্রতিহিংসার রাজনীতির কারণে বিএনপির জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্ষণ নয়, তর্জন-গর্জনেই ফখরুল ইসলাম আলমগীরদের অর্জন সীমাবদ্ধ।পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একব্বর হোসেনের সভাপতিত্বে সভায় সদস্যরা উপস্থিত ছিলেন।
9
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে গতকাল শনিবার একটি দোতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রেমে প্রত্যাখ্যাত ২৭ বছর বয়সী শুভম দীক্ষিত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শুভম দীক্ষিত 'সঞ্জয়' নামে পরিচিত। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবকের বিরুদ্ধে প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর পার্কিংয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভবনটির বেসমেন্টে দুটি গাড়ি পার্ক করা ছিল। আগুনে দুটি গাড়িই ভস্মীভূত হয় এবং পুরো ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল শনিবার রাতেই তাঁর বিরুদ্ধে মামলা হয়।ইন্দোরের একজন সিনিয়র পুলিশ অফিসার সম্পত উপাধ্যায় বলেছেন, 'ভবনের সিসিটিভি ফুটেজে ওই যুবককে শনিবার ভোরে প্রবেশ করতে দেখা যায় এবং ওই মেয়ের স্কুটারে কিছু ঢেলে দিতে দেখা যায়।'পুলিশ বলছে, ওই যুবক প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর তাঁর পছন্দের মেয়েটির গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়িটি ওই ভবনের পার্কিংয়ে রাখা ছিল। পরে ওই গাড়ি থেকে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় ওই মেয়ে ওই বাড়িতেই অবস্থান করছিল। তবে অগ্নিকাণ্ডের সময় ওই মেয়ে এবং তাঁর মাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।ভারতের মধ্যপ্রদেশে ভবনে আগুন, নিহত ৭পুলিশ আরও জানায়, সঞ্জয় ওই মেয়েকে কিছু টাকা ধার দিয়েছিল। কিন্তু ওই মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় শুভম দীক্ষিত টাকার জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে তাঁদের মাঝে বিরোধ শুরু হয়।প্রসঙ্গত, শনিবার ভোরের অগ্নিকাণ্ডের বিষয়ে শুরুতে পুলিশ বলেছিল, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রত্যেক শোকাহত পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
3
জিডিপির অনুপাতে বাংলাদেশের ঋণের পরিমাণ অনেক কম এবং রিজার্ভের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঋণের ফাঁদে পড়ার কোনো আশঙ্কা নেই বাংলাদেশের। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- চায়না অ্যালামনাই -এবিসিএ'র আয়োজনে "গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী' ও "চীন-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী" বিষয়ক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশ চিন্তাভাবনা করেই বিদেশী ঋণ নেয় মন্তব্য করে মন্ত্রী আশা প্রকাশ করেন, আসছে দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরো বাড়বে। বাংলাদেশে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ এবং দুই দেশের সরকারের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন পরিকল্পনা মন্ত্রী। একই সঙ্গে চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে চীন সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলেও প্রত্যাশা করেন মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ও ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং। তিনি বলেন, "চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে কাজ করছে সেদেশের সরকার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও তাদের ফেরত নেয়া হবে বলেও জানান তিনি।" অ্যাবকা প্রেসিডেন্ট ও চীনে নিযুক্ত সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাবকার সাধারণ সম্পাদক ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাবুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন এ কামাল। তিনি বলেন, চীনের সভ্যতা বিশ্বের প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি।অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের প্রধান ও অ্যাবকা উপদেষ্টা ইউ কুয়াং ইউয়ে আনন্দী, অ্যাবকার ভাইস-প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইনুল ইসলাম।একইসঙ্গে কথা বলেন অ্যাবকার যুগ্ম-সম্পাদক ও চীনের সাংহাই ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সের প্রভাষক ড. এ এ এম মুজাহিদ, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি -বিসিসিসিআই'র যুগ্ম-সম্পাদক আল মামুন মৃধা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অ্যাবকা প্রেসিডেন্ট মুন্সি ফয়েজ আহমেদ। তিনি বলেন, চীন যেভাবে উন্নয়নকে সম্ভব করেছে তা হলো মানুষের কথা চিন্তা করে কাজ করা। মানুষের কথা চিন্তা করে কাজ করলেই উন্নয়ন নিশ্চিত করা যায়।প্রেস বিজ্ঞপ্তি
9
নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলাকারী শিক্ষার্থীদের ওপর মিরপুরে পুলিশ ও একদল যুবক যৌথ হামলা চালিয়েছে। হামলাকারী যুবকদের হাতে লাঠি ছিল। তারা পুলিশের সাথে সংঘবদ্ধ হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। মিরপুর-১৪ নম্বরে এ ঘটনা ঘটে। হামলার শিকার কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের জানান, আজ বেলা চারটার দিকে মিরপুর ১৪ নম্বরে তাদের জমায়েত স্থলে পুলিশ এসে তাদের ওপর চড়ায় হয়। এরপর পুলিশের সঙ্গে কিছু যুবক লাঠি নিয়ে তাদের ওপর হামলা করে । শিক্ষার্থীরা তখন মিরপুর ১০ নম্বরে অবস্থান নেয়। মিরপুরে ১৪ নম্বরে শিক্ষার্থীদের ওপর যৌথ হামলা বিকাল ৪টা দিকে মিরপুর-১৩ ও ১৪ নম্বরের মধ্যে বিআরটিএ থেকে কাফরুল থানা হয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের গেইট পর্যন্ত সড়কে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। নাম প্রকাশ না করে এক শিক্ষার্থী বলেন, "আমরা শান্তিপূর্ণ মানবন্ধন করছিলাম। পুলিশ হঠাৎ এসে আমাদের লাঠিপেটা শুরু করেছে। পরে তাদের সঙ্গে স্থানীয় যুবলীগও যোগ দিয়েছে।" ঢাকার বিমানবন্দর সড়কে গত রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এ ঘটনার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা আন্দোলন করছে।
6
চলতি এসএসসি পরীক্ষায় যশোরের ঝিকরগাছায় একটি কেন্দ্রে নির্ধারিত প্রশ্নপত্রে পরীক্ষা না নেওয়ায় কেন্দ্রসচিব আব্দুস সামাদকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার বি এম হাই স্কুল কেন্দ্রের সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।গত রোববার ঝিকরগাছা বি এম হাই স্কুল কেন্দ্রে গুচ্ছ তিন নম্বর প্রশ্নের পরিবর্তে গুচ্ছ এক নম্বর প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। ওই দিন রাতে কেন্দ্রসচিব আব্দুস সামাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।জানা গেছে, বি এম হাই স্কুল কেন্দ্রে রোববার সকালে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষার্থী ছিল ২৮৪ জন। বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা দিয়েছে ৩৪ জন।কর্তৃপক্ষ তিন নম্বর গুচ্ছ প্রশ্নে পরীক্ষা নিতে বললেও এক নম্বর প্রশ্নে পরীক্ষা নেওয়া হয় ওই কেন্দ্রে। বিষয়টি ওই দিন সন্ধ্যায় জানাজানি হয়। একপর্যায়ে বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনের নজরে আসে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ভুলের কারণে প্রশ্ন ওলট-পালট হয়েছে।'শিক্ষক আব্দুস সামাদ বলেন, 'প্রতিদিনের মতো রোববারও এস এম এস পেয়েছিলাম। কিন্তু সেটি দেখতে ভুল হয়েছে।'এ ঘটনায় বি এম হাই স্কুল কেন্দ্রে নতুন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে লাউজানি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম রেজাকে। এ কেন্দ্রে নতুন ট্যাগ কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের আনিসুজ্জামান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, 'বিষয়টি শোনার পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।'
6
২০৩০ সালে যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন সেই শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের দিনগুলো নিয়ে লেখা কারাগারের রোজনামচা বইটি পড়েছেন। পরিবার-পরিজন রেখে বঙ্গবন্ধু কারাগারে নিদারুণ অবস্থায় কাটিয়েছেন বইটি পড়ে সেই ইতিহাসই জেনেছে বর্তমান প্রজন্ম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা পাঠ এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। পুলিশের তেজগাঁও বিভাগ রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। পুলিশের তেজগাঁও বিভাগের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা পাঠ এবং তা নিয়ে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় আহ্বান জানানো হয়েছিল করোনার আগে ২০১৯ সালে। তবে বিভিন্ন কারণে তা এত দিন থেমেছিল। কুইজ প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৪৩৯ জন শিক্ষার্থী পূর্ণ ১০০ নম্বর পান। গতকাল তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণি থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি (বিপ্লব কুমার সরকার) নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে নতুনভাবে চিনিয়ে দিলেন। তাদেরও বঙ্গবন্ধুর ত্যাগের কাজ জানতে হবে। দেশের জন্য বঙ্গবন্ধুর যে টান পরিবার-পরিজনকে রেখে তিনি জেলখানায় নিদারুণ অবস্থায় কাটিয়েছেন সেটাই তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর রোজনামচা নিয়ে কথা বলতে হলে বঙ্গমাতার (ফজিলাতুন্নেছা মুজিব) কথা বলতে হয়। বঙ্গমাতা সব সময় বঙ্গবন্ধুকে প্রতিদিনের ঘটনা লেখার জন্য হাতে ডায়েরি তুলে দিতেন। বঙ্গবন্ধু শাহাদত বরণ করার পর তার বাড়ি তছনছ করা হয়। কিন্তু বঙ্গবন্ধুর লেখা একটি ডায়েরি বাড়ির এক কোনায় পড়েছিল। সেটি সংগ্রহ করে বঙ্গবন্ধু কন্যা (শেখ হাসিনা) বই প্রকাশ করেন। বঙ্গবন্ধু জীবনে ৩ হাজার ৫৩ দিন জেল খেটেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একদিনে দেশ স্বাধীনতা হয়নি। এ জন্য গ্রামের পর গ্রাম জ্বলেছে, লাশের পর লাশ পড়েছে। ৩০ লাখ মানুষের রক্তের আজকের বাংলাদেশ। বঙ্গবন্ধু চেয়েছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ। বঙ্গবন্ধুর কন্যা সেই ধারায় যাচ্ছে বলেই সবই দ্রুততম গতি পাচ্ছে। বঙ্গবন্ধু যেগুলো স্বপ্ন দেখতেন, ঘোষণা করতেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব বাস্তবায়নে দূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ৫০ বছর আগেও দেশের মানুষ ক্ষুধাকে নিয়তি মনে করতেন। চৈত্র মাসে বাংলায় নীরব দুর্ভিক্ষ ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় তিন বেলা খেতে পারবে এটা কারও প্রত্যাশা ছিল না। ত্রাণকর্তা ও মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে ৫০ জনমের কাজ করে দেশকে এগিয়ে নিয়েছেন। তার জীবন দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। কারাগারের রোজনামচা পড়লে কারাগারের জীবন বঙ্গবন্ধুকে কতটা বঞ্চনা দিয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরস্কার বিজয়ী শিক্ষার্থী, তাদের মা-বাবা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
6
বাবা-মাসহ গুলশানের একটি বাসায় থাকবে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। সেখানে তারা আপাতত ১৫ দিন থাকবে। এর পর পরবর্তী আদেশ দেবেন আদালত। সমাজ সেবা অধিদফতরের ঢাকার ডেপুটি ডিরেক্টর বিষয়টি তত্ত্বাবধান করবেন। দুই শিশু ও তাদের বাবা-মায়ের মতামত নেয়ার পর আদালত এই আদেশ দিয়েছেন। গুলশানের বাসায় থাকাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশকে বলা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাবার কাছে নাকি মায়ের কাছে থাকতে চান- এ বিষয়ে শিশুদের সঙ্গে একান্তে কথা বলেন হাইকোর্ট। বিচারপতিদের খাস কামরায় প্রায় আধা ঘণ্টা শিশুদের সঙ্গে কথা বলেন আদালত। দুই শিশুকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে গত ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো (৪৬)। রিটে মেয়েদের নিজের জিম্মায় নেওয়ার নির্দেশনা চান ওই নারী। ওই দিন জাপানি দুই শিশু এবং তাদের বাবা শরীফ ইমরানকে এক মাসের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে দুই শিশুকে ৩১ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেন। সঙ্গে তাদের বাবা ও ফুফুকে নিয়ে আসতে বলা হয়। রাজধানীর গুলশান ও আদাবর থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। এর মধ্যেই ২২ আগস্ট ১০ ও ১১ বছর বয়সী মেয়ে দুটিকে হেফাজতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ বিষয়টি ২৩ আগস্ট সকালে হাইকোর্টের নজরে আনেন তাদের বাবার আইনজীবী ফাওজিয়া করিম। আদালত দুই শিশুকে ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন। এ সময়ে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাপানি মা ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন বলে নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে আদালত ওইদিন উভয়পক্ষের আইনজীবীদের বিষয়টি সমাধান করতে ভূমিকা রাখতে বলেছিলেন। তবে গত সোমবার (৩০ আগস্ট) রাত পর্যন্ত আইনজীবীদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠক করেও দুই পক্ষ কোনো সমঝোতায় আসতে পারেনি।
6
ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন। বিজয় উদ্যাপন করতে ১০টি গরু জবাই করে ইউনিয়নবাসীকে খাওয়ালেন তিনি।আজ শনিবার উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বিশাল ভোজের আয়োজন করা হয়। দুপুর থেকে রাত পর্যন্ত প্রায় ২৭ হাজার নারী-পুরুষ, শিশু এ ভোজে অংশ নেয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই গণভোজের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। বেনজীর আহমদ বলেন, 'ধামরাইয়ের ইতিহাসে এটাই প্রথম। গণসংযোগ বা গণভোজ বলতে আসলে এটাকেই বোঝায়! ইতিপূর্বে এই ইউনিয়নে অনেক চেয়ারম্যান ছিল। এখানেও কয়েকজন সাবেক চেয়ারম্যান উপস্থিত আছেন। কিন্তু নবনির্বাচিত চেয়ারম্যান আওলাদ হোসেনের আজকের এই আয়োজনের মতো কখনো হয়নি। দলমতনির্বিশেষে জনসমুদ্রে পরিণত হয়েছে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেনের আজকের এই আয়োজন।'খোঁজ নিয়ে জানা গেছে, নবনির্বাচিত চেয়ারম্যান ১০টি গরু জবাই করে ইউনিয়নবাসীকে প্রায় ২৫০ ডেকের বেশি বিরিয়ানি খাইয়েছেন। ৯০ জন বাবুর্চি মিলে এই বিশাল গণভোজের রান্নার কাজ করেন। দেপাশাই খেলার মাঠ ও ঈদগাহে একসঙ্গে ৫ হাজার লোক বসে খাওয়ার ব্যবস্থা করা হয়। এ ছাড়া খাওয়ার স্থান থেকে যাঁদের বাড়ি দূরে, তাঁদের যাতায়াতের জন্য গাড়ি ভাড়া করে দেন চেয়ারম্যান। এই বিশাল গণভোজের আয়োজক নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, 'আমার বাবাও কয়েকবার নির্বাচন করেছেন। কিন্তু কিছু ভোটের জন্য তিনি জয়ী হতে পারেননি। আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য নির্বাচন করেছি। সোমভাগ ইউনিয়নবাসীর কাছে আমি তাঁদের রাখালের দায়িত্ব চেয়েছি। তাঁরা ১১ নভেম্বর বিপুল ভোটের মাধ্যমে সেই দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি তাঁদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।'চেয়ারম্যান আরও বলেন, 'আজকের আয়োজন আমার ইউনিয়নবাসীর আমার কাছে প্রাপ্য ছিল। এই আয়োজনও আসলে তাঁদের জন্য ছোট। আমি কাজে বিশ্বাসী। আমি আমার ইউনিয়নের এমন উন্নয়ন করতে চাই যেন তা কয়েক প্রজন্মের মুখে মুখে দীর্ঘদিন থাকে। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।' এ সময় আরও উপস্থিত ছিলেন, ধামরাইয়ের পৌর মেয়র গোলাম কবির মোল্লা, পৌর কাউন্সিলর, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও হাজার হাজার সাধারণ মানুষ।গণভোজে অংশ নেওয়া সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া গ্রামের সাইফুল ইসলাম (৩৪) বলেন, 'আমাদের নতুন চেয়ারম্যান ধামরাইয়ে ইতিহাস তৈরি করলেন একটা। আমি আমার বয়সে ধামরাইয়ে এত বড় আয়োজন কখনো দেখি নাই। ২৫-২৬ হাজার মানুষের আয়োজন করা হয়েছে। কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে দুপুর থেকে রাত পর্যন্ত এই গণভোজের আয়োজন করা হয়েছে। সোমভাগ ইউনিয়নবাসী ছাড়াও বাইরে থেকেও অনেকে এসেছেন।'
6
ক্রিস্টিয়ানো রোনালদোর গা থেকে যেন কলঙ্কের দাগ আক্ষরিক অর্থেই মুছে গেল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রোনালদোর বিরুদ্ধে করা ধর্ষণ মামলা খারিজ করে দিয়েছেন বিচারক। ফলে পুরোপুরি অব্যাহতি পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। চাইলেও এই রায়ের বিরুদ্ধে আর আবেদন করতে পারবেন না ধর্ষণের অভিযোগ তোলা নারী ক্যাথরিন মায়োর্গা।ঘটনার প্রায় ১৩ বছর হতে চলল। 'পাপের শহর' হিসেবে পরিচিত লাস ভেগাসে ঘুরতে গিয়ে পাপিষ্ঠ হয়ে পড়েছিলেন রোনালদো। সেখানকার একটি হোটেলে ক্যাথরিনের সঙ্গে ঘনিষ্ঠতা ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের; যা একপর্যায়ে শারীরিক সম্পর্কে রূপ নেয়।১১ বছরের ছেলেকে নিয়ে পেশি দেখালেন রোনালদোকিন্তু ২০১০ সালে এটিকে ধর্ষণ বলে অভিযোগ করতে থাকেন সাবেক মডেল ও স্কুল শিক্ষিকা ক্যাথরিন। এমনকি মামলার হুমকিও দেন। তখন রোনালদো ক্যাথরিনের সঙ্গে সমঝোতায় বসেন। এমনকি মুখ বন্ধ রাখার জন্য ৩ কোটি টাকাও দেন। তাতে আদালতের বাইরে সবকিছুর নিষ্পত্তি হয়।কিন্তু ২০১৭ সালে বিশ্বজুড়ে 'হ্যাশট্যাগ মি টু' আন্দোলন শুরু হলে রোনালদোর বিরুদ্ধে ফের অভিযোগ করেন ক্যাথরিন। তাঁর অনুরোধের প্রেক্ষিতে ২০১৮ সালের আগস্টে এ নিয়ে তদন্ত শুরু হয়।জর্জিনাকে মাসে ৯৪ লাখ টাকা হাতখরচ দেন রোনালদোক্যাথরিনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে রোনালদোর আইনজীবীরা শুরু থেকেই বলে আসছিলেন, পারস্পরিক সম্মতিতেই দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। অকারণে তাঁদের মক্কেলকে (রোনালদোকে) হয়রানি করা হচ্ছে। যেহেতু রোনালদো সমাজের প্রভাবশালী, প্রতিষ্ঠিত ও জনপ্রিয় মানুষ, তাই তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ধর্ষণের অভিযোগ এনেছেন ক্যাথরিন। শেষ পর্যন্ত এটিই সত্যি প্রমাণিত হলো। বিচারক জেনিফার ডরসি মামলার রায়ে লিখেছেন, 'অত্যন্ত উঁচু মানের একজন ব্যক্তির বিপক্ষে এই মামলা চালিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছেন ক্যাথরিন মায়োর্গা। অসদুপায়ে অর্জিত নথি তাঁর এই অভিযোগকে অতিরঞ্জিত করেছে ও মামলার অন্য ভিত্তিকে শক্ত করেছে। শুধু তাঁর কথায় ও বিলম্বিত উপলব্ধির ওপর ভিত্তি করে একজন সম্মানীয় ব্যক্তির বিরুদ্ধে রায় দেওয়া ভুল হতো।'ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুনলাগ ভেগাস অ্যাটর্নি অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রোনালদোর বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হলো।'ফুটবল খেলা সম্পর্কিত পড়ুন:জিততে ভুলে যাওয়া জার্মানিকে নিয়ে হতাশ কোচশাকিরার পর বার্সার সঙ্গেও পিকের বিচ্ছেদ!নেতিবাচক কিছু বলবেন না, সহজ হিসাবমুসলিম নারীকে বিয়ে করে নাম পাল্টালেন আর্সেনাল তারকাতুর্কমেনিস্তানের বিপক্ষে গোল চায় বাংলাদেশরিয়াল-বার্সা দুই দলে খেলেই উত্তাপ বাড়িয়েছিলেন তাঁরা
12
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫১৬ জন। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও রোগী শনাক্ত হয়।আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।যেখানে গতকাল একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু এবং ১ হাজার ২৯৮ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৫ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫৯ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন করোনা রোগী।গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৭৫টি সক্রিয় ল্যাবে ২৭ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৭ শতাংশ।যেখানে গতকাল ২৩ হাজার ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
6
ভারত আবার করোনার টিকা রপ্তানি শুরু করতে যাচ্ছে। আগামী মাসেই শুরু হবে টিকা রপ্তানি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় আজ সোমবার দিল্লিতে নিজের মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। চলতি বছরের এপ্রিল মাসে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ তীব্র হয়ে ওঠে। তখনই ভারত টিকা রপ্তানি বন্ধ করে দেয়। দরিদ্র ও নিম্ন আয়ের দেশগুলোকে টিকা দেওয়ার জন্য বৈশ্বিক জোট 'কোভ্যাক্স' প্রকল্পসহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ এবং 'ভ্যাকসিন মৈত্রী'র অধীনে বিভিন্ন দেশকে টিকা উপহার, সব ধরনের রপ্তানিই বন্ধ হয়ে যায়। সরকার তখন জানিয়েছিল, দেশের চাহিদা মেটার পর রপ্তানি শুরু করা হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের পুনের সেরাম ইনস্টিটিউটের 'কোভিশিল্ড' রপ্তানি নিয়ে চুক্তি হয়েছিল। কিছু টিকা সরবরাহের পর তা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশকে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে অসুবিধায় পড়েন যাঁরা কোভিশিল্ডের প্রথম টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় ছিলেন। বাংলাদেশকে সেই সময় ১৫-১৬ লাখ কোভিশিল্ডের জন্য বহুবার দরবার করতে হয়েছিল। ভারতের টিকা রপ্তানি আবার শুরু করার সিদ্ধান্ত সেই সময় নেওয়া হলো, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরের জন্য প্রস্তুত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মোদি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সেখানে তিনি চারদেশীয় জোট 'কোয়াড'-এর শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। সেখানে করোনাভাইরাসের টিকা নিয়ে আলোচনা হওয়ার কথা। জাতিসংঘের আসরেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে। এসব বৈঠকে টিকা প্রসঙ্গ উঠার আগেই মন্ত্রী রপ্তানি শুরুর কথা জানালেন বলে মনে করা হচ্ছে। ভারত চলতি বছরের মধ্যেই দেশের প্রায় ৯৫ কোটি প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এর মধ্যে ৬১ শতাংশ নাগরিক অন্তত একটি ডোজ নিয়েছেন। ১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রীর জন্মদিন। সেই দিন আড়াই কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়। মন্ত্রী জানান, অক্টোবরের মধ্যে ৩০ কোটির বেশি টিকা ভারত উৎপাদন করবে। জানুয়ারি মাসের মধ্যে উৎপাদিত হবে ১০০ কোটি টিকা। এপ্রিল মাসে রপ্তানি বন্ধ করে দেওয়ার আগে ভারত ৯৩টি দেশে মোট সাড়ে ৬ কোটি ডোজ কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা রপ্তানি করেছিল।
3
র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের সেই কলেজছাত্র লিমন বিয়ের পিঁড়িতে বসছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর গায়েহলুদ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার দুপুরে হবে বিয়ের অনুষ্ঠান।লিমন ১০ বছর আগে র্যাবের গুলিতে পা হারান। তখন তার বয়স ছিল ১৬। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় র্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ঝালকাঠির সাতুরিয়া গ্রামের সেই কিশোর লিমন এখন সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রভাষক ও শিক্ষানবিশ আইনজীবী।লিমন বলেন, 'বাবা-মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে জীবনে আরেক অধ্যায় শুরু করছি। বৃহস্পতিবার নিজ বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠান হয়েছে।'লিমনের হবু স্ত্রী রাবেয়া বসরি বলেন, 'সে (লিমন) নিজের সঙ্গে যুদ্ধ করে ক্যারিয়ার গড়েছে, দাম্পত্য জীবনেও দায়িত্বশীল হবেন বুঝেই বিয়েতে রাজি হয়েছি।'লিমনের মা বলেন, 'গত ১০ বছরে যত কষ্ট করেছি পোলার বিয়ে দিতে পেরে সব কষ্ট শেষ হয়েছে।'উল্লেখ্য, সাভার গণবিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন লিমন। এরপর কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি সাভার গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষা সহকারী পদে যোগ দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সহকারী প্রভাষক হিসেবে পদোন্নতি পান তিনি।
6
শ্রীলঙ্কায় ষষ্ঠবার প্রধানমন্ত্রী হওয়ার বিরল রেকর্ড গড়লেন রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৪, ২০০১ থেকে ২০০৪, ২০১৫ থেকে ২০১৫ (১০০ দিন), ২০১৫ থেকে ২০১৮ এবং ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট পাঁচবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন রনিল বিক্রমাসিংহে। গত সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসের প্রধানমন্ত্রিত্ব ত্যাগের পর দেশটিতে বিক্ষোভ আরও বেড়ে যায়। ক্ষমতাসীন দলের মাহিন্দা রাজাপাকসেসহ বেশ কয়েকজন মন্ত্রী-এমপির বাসভবনে অগ্নিসংযোগও করে বিক্ষোভকারীরা। গত দুই দিন সঙ্কটপূর্ণ দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব কে নেবেন তা নিয়ে আলোচনা চলে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট গোটাবায়া প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শরৎ ফনসেকার নাম প্রস্তাব করেছিলেন। তবে বৃহস্পতিবার জানা যায়, শেষপর্যন্ত ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহেকেই পরবর্তি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিচ্ছেন তিনি। ১৯৪৯ সালের ২৪ মার্চ জন্ম নেয়া রনিল বিক্রমাসিংহে পাঁচবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করার পাশাপাশি ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত এবং ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশেটির প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রনিল দলের মনোনীত সংসদ সদস্য। ২০২০ সালের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়ী হতে পারেননি। পরে দলের মনোনীত এমপি হিসেবে সংসদে যান এবং ২০২১ সালের ২৩ জুনে তিনি শপথ নেন। রাজনৈতিক পরিবারের জন্ম নেয়া রনিল বিক্রমাসিংহে সিলন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন। গত শতাব্দির সত্তরের দশকের মাঝামাঝিতে শ্রীলঙ্কার পুরোনো রাজনৈতিক দল ইউএনপির রাজনীতিতে সক্রিয় হন। ১৯৭৭ সালে প্রথমবারের মতো দেশটির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সেবার তিনি সবচেয়ে কম বয়সী হিসেবে যুব মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। পঞ্চম মেয়াদে সর্বশেষ ২০১৮ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২১ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন রনিল বিক্রমাসিংহে। সে সময় শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় তাকে। এর আগে চতুর্থ মেয়াদে ২০১৫ সালের ৮ জানুয়ারি দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা পুনরায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে জোট করে সেবার জাতীয় সংসদ নির্বাচনে লড়ে ১০৬ আসনে জয়ী হলেও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছিলেন তিনি। ৩৫ আসন নিয়ে শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি তার সঙ্গে সংসদে যোগ দিলে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হন। কিন্তু ২০১৮ সালের ২৬ অক্টোবর তাকে পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। তার স্থলে তৎকালীন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। মাহিন্দাকে প্রধানমন্ত্রী হিসেবে রনিল মেনে না নেওয়ায় দেশটিতে সাংবিধানিক সঙ্কট দেখা দেয়। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর সিরিসেনা পুনরায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলে সেই সঙ্কট দূর হয়। ১৯৮৯ সালে প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসা রনিলকে শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ১৯৯৩ সালে প্রেসিডেন্ট প্রেমাদাসা হত্যাকাণ্ডের শিকার হলে প্রধানমন্ত্রী ডি বি উইজেতুঙ্গা প্রেসিডেন্টের দায়িত্ব নেন। আর উইজেতুঙ্গার প্রধানমন্ত্রীর পদে স্থলাভিষিক্ত হন রনিল বিক্রমাসিংহে। ১৯৯৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে গামিনী দিশানায়েক হত্যাকাণ্ডের পরবর্তীতে ওই বছরের নভেম্বরে রনিলকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়। ১৯৯৪ সালের পর থেকে তিনি ইউএনপির নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
3
জামালপুরের সরিষাবাড়ীতে ১০ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ১১ দিন পর উদ্ধার করেছে র্যাব। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারী ইয়ানভীর ইসলাম ইমরান ওরফে উৎসকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে ইমরানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।অপহরণকারী ইমরান সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ধোপাদহ গ্রামের মৃত হাতেম গেমরার ছেলে।র্যাব ও পুলিশ উভয় সূত্র বলছে, সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন ইমরান। রাজি না হওয়ায় ২ ফেব্রুয়ারি বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করেন তিনি। তাকে জোরপূর্বক একটি অজ্ঞাত সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ইমরান। পরে ওই ছাত্রীকে নিয়ে অপহরণকারী অজ্ঞাত স্থানে আত্মগোপন করেন। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা ১০ ফেব্রুয়ারি সরিষাবাড়ী থানায় একটি অপহরণ মামলা করেন।পরে র্যাব ও পুলিশের সমন্বয়ে মামলার ছায়াতদন্ত শুরু করা হয়। গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত ওই ছাত্রীকেও উদ্ধার করে র্যাব।এ বিষয়ে জামালপুর র্যাব-১৪-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) মেজবাহ বলেন, গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। একই সময় অপহরণ মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়। পরে গতকাল শনিবার সন্ধ্যায় ওই দুজনকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, 'শনিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে একই দিন সন্ধ্যায় সরিষাবাড়ী থানায় তাদের হস্তান্তর করা হয়। আজ রোববার ডাক্তারি পরীক্ষা শেষে ভিকটিমকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।'সরিষাবাড়ী থানার পরিদর্শক মীর রকিবুল হক এ বিষয়ে বলেন, 'অপহরণ মামলার আসামিকে আজ রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'
6
হাজারো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জশনে জুলুস। এতে প্রথমবারের মতো জুলুসে নেতৃত্ব দিয়েছেন পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। গত বুধবার সকাল ৯টায় নগরের মুরাদপুর আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে বের হয় এ জশনে জুলুস।জুলুসটি জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন সড়ক হয়ে বিবিরহাট, মুরাদপুর, ২ নম্বর গেট ঘুরে পুনরায় মুরাদপুর বিবিরহাট প্রদক্ষিণ করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে ফিরে আসে।এবারও জুলুসের শৃঙ্খলা রক্ষায় ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আঞ্জুমান সিকিউরিটি ফোর্স, গাউছিয়া কমিটি বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেন। আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও জুলুস সফল হয়েছে। বিশ্ব শান্তি ও করোনা থেকে মুক্তির জন্য মোনাজাত করা হয়েছে।জুলুস শেষে মাহফিলে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি করপোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরী প্রমুখ।ষোলোশহর শপিং কমপ্লেক্সের সামনে অস্থায়ী ক্যাম্পে ১০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেন আওয়ামী লীগ নেতা আরশেদুল আলম বাচ্চু।
6
প্রবেশদ্বার ঘন সবুজে ভরা। আঙিনায় ঢোকামাত্র মনে হবে পরিপাটি করে সাজানো কোনো সবুজের রাজ্যে এসে পড়েছি। প্রবেশদ্বারের বিপরীত পাশে আঙিনার ওপর দাঁড়িয়ে রয়েছে সবুজ এক শহীদ মিনার, যার পাদদেশে হলুদ গাঁদা ফুলে একুশ আঁকা। আঙিনার যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। কোথাও গাছ জাতীয় ফুল শাপলার আকৃতি নিয়েছে, কোথাওবা বসার বেঞ্চের আকৃতি নিয়েছে। দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনার চিত্র এটি। নান্দনিক এই বাগান তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস।খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে গেলে বিদ্যালয়টির দেখা মিলবে। বিদ্যালয়ের প্রবেশদ্বারটি তৈরি করা হয়েছে কাটা মেহেদিগাছ দিয়ে। বাগানে রয়েছে গাছ দিয়ে তৈরি বিভিন্ন স্থাপনা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শহীদ মিনার, জাতীয় পতাকা, হেলিকপ্টার, বসার স্থান, শাপলা ফুল, ঘরের ছাউনি প্রভৃতি। এই বাগান যেমন শিক্ষক-শিক্ষার্থীদের মন সতেজ করছে, একইভাবে দর্শনার্থীদেরও টানছে।সংশ্লিষ্ট সূত্র বলেছে, বিদ্যালয়ে আগে থেকেই বাগান ছিল। তবে ২০১৭ সালে প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস নিজ অর্থায়নে বিদ্যালয় ভবনের পাশে নান্দনিক বাগানটি গড়ে তোলেন। এরপর স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাগানের পরিসর ক্রমেই বেড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের এই নান্দনিক বাগানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকের প্রশংসায় ভাসছেন শিক্ষক আবদুল কুদ্দুস।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, 'ছোটবেলা থেকেই বাগানের প্রতি আগ্রহ আমার। সেই আগ্রহ থেকেই স্কুল চত্বরে বাগান তৈরি করেছি।'উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম এ মান্নান বলেন, সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাগানের দৃশ্য ও ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম, যা প্রশংসনীয়।
6
সামনেই আইপিএল, এরপর বিশ্বকাপ। টানা ক্রিকেটসূচি। এর মধ্যেই আবারও বেকায়দায় ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ভারতীয় গতি তারকার বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট দাখিল করেছে কলকাতা পুলিশ। স্ত্রী হাসিন জাহানের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার মামলা চলছে। আজ বৃহস্পতিবার সেই মামলারই চার্জশিট পেস করেছে পুলিশ। ভারতীয় পেসারের বিরুদ্ধে আইপিসি ৪৯৮ এ (যৌতুক নেওয়া) ও ৩৫৪ এ (স্ত্রী নির্যাতন) ধারায় মামলা চলছে। অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের পাশাপাশি শামির বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন স্ত্রী হাসিন জাহান। হাসিনের লিখিত একাধিক অভিযোগের ভিত্তিতেই টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির জামিন অযোগ্য ধারায় মামলা করে কলকাতা পুলিশ। শামি ও তার পরিবারের ৪জন সদস্যের বিরুদ্ধে ধর্ষণ, হুমকি, নির্যাতন থেকে শুরু করে খুনের চেষ্টা, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। মামলা করা হয় ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪ নম্বর ধারায়। এরপরই আলিপুর আদালতে শামির বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হয়। এরপর শামির বিরুদ্ধে আনা হাসিনের অভিযোগ খতিয়ে দেখতে প্রমাণ জোগাড় করে তদন্তভার হাতে নেয় পুলিশ কর্মকর্তারা। তদন্তে দু'জনের কথোপকথনের অডিও ক্লিপ শোনেন কলকাতা পুলিশ। সে তদন্তেরই এবার চার্জশিট জমা দিল তারা। ফলে আগামী দিনে তদন্ত আরও এগোলে কলকাতায় এসে হাজিরা দিতে হতে পারে শামিকে। গত বছরে এই তদন্তেই নভেম্বরে লালবাজারে গোয়েন্দাদের মুখোমুখি হতে হয়েছিল শামিকে। বিশ্বকাপের আগে পুরনো মামলায় ফের সমস্যায় পড়তে পারেন ভারতীয় পেসার।
12
ঢাবি (ঢাকা): তিন দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় রাজধানীর নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে অভিভাবক সুলভ নয় বরং অমানবিক বলে মন্তব্য করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের দাবিগুলো হলো, স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণা। সকল বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম (ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ) এর পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা এবং প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ এবং হলো খুলে দিয়ে দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা।অবস্থান কর্মসূচিতে বাংলা কলেজের শিক্ষার্থী রবিউল হোসেন স্বপনবলেন, দেশে সবকিছু খোলা থাকলেও শুধু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি। অবিলম্বে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফিরিয়ে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে তারা পরিবারের হাল ধরতে পারত। টিউশনি করে বাড়িতে টাকা পাঠাতে পারত। কিন্তু এখন এসব শিক্ষার্থীদের অবস্থা খুবই খারাপ। আর তাদের পরিবারের অবস্থা আরও খারাপ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আমাদের আরও বৃহত্তর আন্দোলন করতে হবে। আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।ইডেন কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এ দেশের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছেন। এ প্রতারণা মেনে নেওয়ার মতো নয়। বারবার গণমাধ্যমের সামনে এসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পরিবর্তন ছাড়া আর কিছু করছে না এ শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের আত্মহত্যা, মানসিক অবসাদগ্রস্ততা ও হতাশার জন্য শিক্ষামন্ত্রীরা দায়ী করেন ইডেন কলেজের এ শিক্ষার্থী।কবি নজরুল কলেজের শিক্ষার্থী তামজিদ হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমার এক বন্ধুর টিউশনি নেই। তার বাবার হাঁপানির ওষুধ শেষ। সরকার কি তার বাবার হাঁপানির ওষুধ কিনে দেবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করছে। এই আত্মহত্যার দায় রাষ্ট্রের। তাই এগুলো আত্মহত্যা না, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড।স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা করার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
1
আয়ারল্যান্ডের নাগরিক শেইন ম্যাকইনার্নির (২৯) বিরুদ্ধে উড়োজাহাজের কর্মীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ প্রমাণিত হলে ওই যুবকের অন্তত ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান। জানা গেছে, গত ৭ জানুয়ারি ডাবলিন থেকে নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যাওয়া ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইটে উড়োজাহাজের কর্মীর সামনে এমন কাণ্ড ঘটান ম্যাকইনার্নি। মাস্ক পরতে বলা হলে তিনি পোশাক খুলে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। অভিযোগে বলা হয়েছে, বারবার মাস্ক পরার অনুরোধ প্রত্যাখ্যান করেন শেইন ম্যাকইনার্নি। এমনকি উড়োজাহাজের কর্মীকে পানীয়ের ক্যান ছুড়ে মারেন এবং তা এক যাত্রীর মাথায় গিয়ে লাগে। এ সময় তিনি প্যান্ট ও অন্তর্বাস খুলে সবার সামনে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন। বিডি-প্রতিদিন/শফিক
3
সাম্প্রতিক সময়টা একটু অন্য রকমই কাটছে লিওনেল মেসির। নতুন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) গিয়ে এখনো নিজেকে ঠিকঠাক মানিয়ে নিতে পারেননি এই আর্জেন্টাইন মহাতারকা। পরিসংখ্যান বলছে, চলতি মৌসুমে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজে শুরু করেছেন মেসি। মৌসুমের শুরু থেকে বড়দিনের ছুটির আগ পর্যন্ত এবারই সবচেয়ে কম গোল করেছেন তিনি। এখন মৌসুমের পরের অর্ধে মেসি এই খরা কাটাতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।পরিসংখ্যান বলছে ২০০৭-০৮ মৌসুমে বড়দিনের আগ পর্যন্ত সব মৌসুম মিলিয়ে মেসি গোল করেছিলেন ১২টি। পরের দুই মৌসুমে এই সংখ্যা ছিল ১৬। তবে এরপর থেকে এই সংখ্যা তরতর করে বাড়তে থাকে। ২০১০-১১ মৌসুমে মেসির গোলের সংখ্যা ছিল ২৭। পরের মৌসুমে মেসি গোল করেন ২৯টি। তবে আগে-পরের সব রেকর্ড ছাপিয়ে যান ২০১২-১৩ মৌসুমে। এই মৌসুমে মেসি গোল করেন ৩৫টি।২০১৩-১৪ মৌসুমে অবশ্য এই সময়ের মধ্যে মেসির গোল বেশ নিচে নেমে আসে। সেবার গোল করেন ১৪টি। এক মৌসুম পর সেটি বেড়ে দাঁড়ায় ২৩-এ। ২০১৫-১৬ মৌসুমে করেন ১২ গোল। ১৬-১৭ মৌসুমে সেটি বেড়ে দাঁড়ায় ২৩ গোলে। পরের দুই মৌসুমে সেই সংখ্যা ছিল যথাক্রমে ১৯ ও ২১। ২০১৯-২০ মৌসুমে গোল ছিল ১৫টি। এরপর সর্বশেষ গত মৌসুমে বড়দিনের আগ পর্যন্ত মেসির সময়টা ভালো যায়নি। সেবার তিনি গোল করেছিলেন ১০ টি। সেই মেসিই পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান। এবার অবশ্য গত মৌসুমের পারফরম্যান্সও ধরে রাখতে পারেননি। বড়দিনের ছুটিতে যাওয়ার আগ পর্যন্ত সব মিলিয়ে তাঁর গোলের সংখ্যা এখন পর্যন্ত ৬। এত কম গোল এর আগে কখনোই করেননি মেসি।বড়দিনের ছুটির আগে মেসির গোলের সংখ্যা মৌসুম গোল২০০৭-০৮ ১২২০০৮-০৯ ১৬২০০৯-১০ ১৬২০১০-১১ ২৭২০১১-১২ ২৯২০১২-১৩ ৩৫২০১৩-১৪ ১৪২০১৪-১৫ ২৩২০১৫-১৬ ১২২০১৬-১৭ ২৩২০১৭-১৮ ১৯২০১৮-১৯ ২১২০১৯-২০ ১৫২০২০-২১ ১০২০২১-২২ ০৬
12
প্রতিবছর বিশ্বে প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অব রোড সেইফটির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৫ থেকে ২৯ বছর বয়সসীমার মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। আর এসব মৃত্যুর ৯০ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে সংগঠিত হয়। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। শনিবার ঢাকা আহছানিয়া মিশন, স্বাস্থ্য সেক্টরের সভা কক্ষে 'নিরাপদ সড়ক জোরদারকরণে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সভা থেকে এ আহ্বান জানানো হয়। আলোচনা সভায় বুয়েটের এক্সিডেন্ট রিসার্স ইনিস্টিটিউটের প্রভাষক মো. শাহনেওয়াজ হাসনাত-ই রাব্বি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। পঙ্গুত্ববরণ করে আরও অনেক বেশি মানুষ। ২০২০ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ১ হাজার ২৬ জন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। গড়ে প্রায় ২ থেকে ৩ জন প্রতিদিন মারা যান। এর অন্যতম কারণ যথাযথভাবে এবং মানসম্মত হেলমেটের ব্যবহার না করা। তিনি বলেন, যদি গাড়ির গতি গড়ে ৫ শতাংশ কমানো যায়, তাহলে ৩০ শতাংশ দুর্ঘটনা হ্রাস করা সম্ভব। ড্রাইভারসহ সব যাত্রীর সিটবেল্ট পরিধান বাধ্যতামূলক করা হলে সামনের সিটের ক্ষেত্রে ৫০ শতাংশ এবং পেছনের সিটের ক্ষেত্রে ৭৫ শতাংশ যাত্রীর দুর্ঘটনায় আহত হওয়ার ঝুঁকি রোধ করা সম্ভব। মোটরসাইকেলে সব আরোহীর জন্য যথাযথভাবে ও মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনায় ৪০ শতাংশ মৃত্যু কমানো সম্ভব ও ৭০ শতাংশ গুরুতর আহত হওয়া থেকে রক্ষা করা সম্ভব। পরিবহনে বিশেষ করে ছোট গাড়িতে শিশুদের উপযুক্ত আসন ব্যবস্থা রাখলে সড়ক দুর্ঘটনায় ৫৪ থেকে ৮০ শতাংশ শিশুদের নিরাপদ রাখা সম্ভব। মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য সেবনের ক্ষেত্রে সড়ক আইনের সংশোধন ও এর যথাযথ বাস্তবায়ন করা গেলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০ শতাংশ কমানো সম্ভব। নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসাইন বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে গণমাধ্যমকর্মীদের এসব বিষয় নিয়ে কাজ করতে হবে। সরকারের নজরে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম গণমাধ্যমেরকর্মীরা। দেশের উন্নয়নে গণমাধ্যম বা সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তেমনি নিরাপদ সড়ক নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের সহকারী পরিচালক মো. মোখলেছুর রহমান, ঢাকা আহছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফউদ্দিন আহমেদ চৌধুরী, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসাইন প্রমুখ।
6
৯টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হারে দেশসেরা হয়েছে যশোর শিক্ষা বোর্ড। পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ পরীক্ষার্থী। এই সাফল্যের বিষয়ে প্রথম আলো কথা বলেছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান হাবীবের সঙ্গে। প্রথম আলো: যশোর শিক্ষা বোর্ডের দেশসেরা ফলাফলের বিশেষ কোনো কারণ আছে? আহসান হাবীব: অন্য বছর শিক্ষার্থীরা ৬টি বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষায় বসেছে। কিন্তু করোনার কারণে এবার ৩টি বিষয়ে ৬টি পত্রে পরীক্ষায় বসে তারা। তা ছাড়া সিলেবাসও ছিল সংক্ষিপ্ত। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার চাপ কম ছিল। তারা ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। আসলে পরীক্ষায় ফলাফল ভালো করার মূল কৃতিত্ব থাকে প্রথমত শিক্ষক, দ্বিতীয়ত শিক্ষার্থী ও তৃতীয়ত অভিভাবকদের। কিন্তু এ বছর মূল কৃতিত্ব শিক্ষার্থীদের। করোনা পরিস্থিতিতে তারা শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের কোনো সুযোগই পায়নি। তারা বাড়িতে বসে লেখাপড়া চালিয়ে গেছে। এরপর অভিভাবক ও শিক্ষকেরা ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীর ফল ভালো কিংবা খারাপ করার বিষয়ে শিক্ষা বোর্ডের তেমন ভূমিকা থাকে না। প্রথম আলো: কিন্তু পরীক্ষায় ভালো ফলাফলের জন্যে শিক্ষা বোর্ডের তো একটা 'গাইড লাইন' থাকে, সেটা কেমন? আহসান হাবীব: পরীক্ষায় ভালো ফলাফলের জন্য স্কুলপর্যায়ে যশোর শিক্ষা বোর্ডের শক্তিশালী একটা উদ্যোগ আছে। সেটা হলো নিজস্ব প্রশ্ন ব্যাংক। খুলনা বিভাগের ১০ জেলার বাছাইকৃত দক্ষ শিক্ষকেরা প্রশ্নপত্র প্রণয়ন করে প্রশ্নব্যাংকে জমা দেন। ওই শিক্ষকেরাই আবার তা মডারেট করেন। পরে মডারেট করা প্রশ্নপত্র বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বার্ষিক ও অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে শিক্ষার্থীরা মানসম্মত প্রশ্নের সঙ্গে পরিচিত হতে পারে। এর প্রভাব পড়ে বোর্ড পরীক্ষায়। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। ওই বছর মাধ্যমিকে যশোর বোর্ডে পাসের হার ছিল ৯০ শতাংশের ওপরে। যশোর বোর্ডের প্রশ্নব্যাংক তৈরি করে শিক্ষার্থীদের গড়ে তোলার যে উদ্যোগ চালু হয়েছে, এই শিক্ষার্থীরা সেই উদ্যোগের প্রথম ব্যাচ। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষমুখী করার বিষয়ে শিক্ষা বোর্ডর একটা তাগিদ থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। প্রথম আলো: প্রশ্নব্যাংকের আওতায় কলেজ বিভাগকে রাখা হচ্ছে না কেন? আহসান হাবীব: স্কুল পর্যায়ে সাফল্য পাওয়া গেছে। এখন কলেজ পর্যায়েও প্রশ্নব্যাংক ব্যবহার করা যায় কি না, ভেবে দেখা হচ্ছে। কলেজ পর্যায়ে প্রশ্নপত্র তৈরি করেন বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেনার শিক্ষকেরা। ওই শিক্ষকদের প্রশ্নব্যাংকের অধীনে নেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। প্রথম আলো: উচ্চমাধ্যমিকে সাফল্যের ধারা অব্যাহত রাখতে নতুন কোনো পরিকল্পনা আছে? আহসান হাবীব: শিক্ষা বোর্ডে পরীক্ষা মূল্যায়ন কমিটি আছে। পরীক্ষার ফলাফল প্রকাশের পর ওই মূল্যায়ন কমিটির একটা নিয়মিত বৈঠক হয়। ওই বৈঠকে সাফল্য-ব্যর্থতা নিয়ে পর্যালোচনা হয়। আগামী সপ্তাহে ওই কমিটির সভা আহ্বান করা হবে। সেখানে সাফল্যের ধারা অব্যাহত রাখতে করণীয় নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ওই আলোচনার ভিত্তিতে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হবে।
8
নরসিংদীর মনোহরদীতে শ্বশুরের পৈতৃক ভিটায় এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিয়ের ৬ বছর পর এই প্রথম তিনি শ্বশুরবাড়িতে এসেছেন। নিজ এলাকার জামাই সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্য শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশ্বসেরা অলরাউন্ডারের আগমন উপলক্ষে সাজ সাজ রব তার শ্বশুরবাড়ি এলাকায়। জামাই তারকা খেলোয়াড় বলে এলাকাবাসীর উৎসাহটা একটু বেশিই লক্ষণীয়। এমনটাই দেখা গেছে সাকিব আল হাসানের শ্বশুরবাড়ি নরসিংদীর মনোহরদীতে। সাকিবকে সংবর্ধনা দেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। বৃহস্পতিবার দুপুর একটায় সাকিব শ্বশুরবাড়ি উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামের সরদার বাড়িতে আসেন। এসময় বাড়ির আঙ্গিনায় এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেন। এলাকার জামাই সাকিবকে এক পলক দেখার জন্য আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের সমাগমে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সাকিব বলেন, শ্বশুরবাড়িতে প্রথমবার এসে অনেক ভাল লাগছে। সবার সাথে দেখা হওয়াতে মনের অপূর্ণতা দূর হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী দিনে যেন আমি আমার সেরা দিয়ে খেলে আগামী বিশ্বকাপ জয় করতে পারি। শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আজ মনোহরদী তথা নরসিংদীবাসীর জন্য এক ঐতিহাসিক দিন। কারণ সকল এলাকায় বধূ বরণ হলেও আমাদের মনোহরদীতে হয়েছে জামাই বরণ। এসময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জামাতা মাগুরা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, সাকিব আল হাসানের স্ত্রী সরদার উম্মে রোমানা আহমেদ শিশির, শ্বশুর সরদার মমতাজ উদ্দিন আহম্মেদ, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিক হাসান, উপজেলা আ'লীগের সভাপতি এড. ফজনলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়শিষ রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ। উল্লেখ্য, ক্রিকেটার সাকিব আল হাসান মনোহরদী উপজেলার রামপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মমতাজ উদ্দিনের মেয়ে সরদার উম্মে রুমান আহমেদ শিশিরকে বিয়ে করেন। বিয়ের পর এবারই প্রথম সাকিব আল হাসান তার শ্বশুরবাড়ি আসেন।
6
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বাতাশা পট্টি এলাকায় সাদিয়া বেগম (১৬) নামে এক গৃহকর্মীকে লাঠিপেটা ও গরম পানি ঢেলে অমানুষিক নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাদিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাদিয়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সিংগেরকান্দা গ্রামের মৃত জামাল মিয়ার মেয়ে। তার মা-ও বেঁচে নেই। পুলিশের হাতে আটক স্বামী-স্ত্রী হলেন- ভৈরব বাজারের গিয়াস উদ্দিন মিয়ার মেয়ে গৃহকর্ত্রী মেহেরুন্নেছা অপি এবং তার স্বামী উপজেলার শিমুলকান্দি গ্রামের হাজী উসমান গণির ছেলে তানভীর রাফসান সাদলী। জানা গেছে, সাত বছর আগে সাদিয়া বেগম তার দূরসম্পর্কের এক খালার মাধ্যমে অপির বাসায় কাজের মেয়ে হিসেবে আসে। প্রথম দিকে তাকে কাজের জন্য নির্যাতন করা হতো না। কয়েক বছর যাওয়ার পর কাজ করতে গিয়ে তুচ্ছ ঘটনায় তাকে মারধরসহ প্রায়ই তার হাতে গরম খুনতির ছ্যাঁকা দিত। অনেক সময় তার হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করা হতো। তাকে কখনো বাসার বাইরে যেতে দিত না। এমনকি গৃহকর্ত্রী বাসার বাইরে গেলে তাকে তালাবদ্ধ করে ঘরে রেখে যেত। সাদিয়া জানায়, সোমবার সন্ধ্যায় কাজের সময় একটি ছুরি ভেঙে গেলে তাকে লাঠি দিয়ে পেটানো হয়। গরম পানি ঢেলে দেয়। ছুরি দিয়ে কপালে আঘাত করে। গলায় ওড়না পেঁছিয়ে মেরে ফেলতে চায়। এরপর রাতে গোপনে সে বাসা থেকে পালিয়ে এক পর্যায়ে খালার ভাড়া বাসায় আশ্রয় নেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো: ফেরদৌস হায়দার জানান, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতগুলো গুরুতর বলে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, কাজের মেয়েকে অমানুষিক নির্যাতনের অভিযোগে রাতেই স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
6
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ভোট প্রদান পদ্ধতির প্রশিক্ষণের সময় একদল যুবকের হামলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনাটি ঘটে। এ সময় সহকারী প্রিসাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মারধরের খবরও পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের ভোট প্রদান পদ্ধতির প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। এরপর দুপুর ২টায় একদল যুবক এসে সেখানে হামলা চালিয়ে এ কাণ্ড ঘটায়। সহকারী প্রিসাইডিং অফিসার মো: শাহ আলম বলেন, নামতলা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জামাল উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা ও দায়িত্বশীলরা ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের কলা-কৌশল জনগণকে প্রশিক্ষণ প্রদান করছিলেন। এ সময় ২০-৩০ জন যুবক অতর্কিত হামলা করে আমাদের মারধর করে। তারা ইভিএম ও ভোটবাক্স ভাংচুরও করেছে। বুড়িচং থানার অফিসার ইনর্চাজ মো: আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। পরে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।
6
আবহাওয়া অনুকূলে থাকলে আজ স্থাপন করা হতে পারে পদ্মা সেতুর শেষ স্প্যান। ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যানটি স্থাপিত হলে প্রমত্ত পদ্মার দুই তীর মিলিত হবে। এপার আর ওপার মিলিত হবার সেই ক্ষণ আজ। বাংলাদেশ ও চীনের পতাকায় সজ্জিত স্প্যানটি বুধবার কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সেতুর পিলারের কাছে নেওয়া হয়েছে। তবে রাত পর্যন্ত নিশ্চিত করা যায়নি আজই স্প্যানটি বসানো সম্ভব হবে কিনা। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম সমকালকে বলেছেন, ঘন কুয়াশার কারণে অনিশ্চয়তা রয়েছে। বৃহস্পতিবার সম্ভব না হলে কুয়াশা কেটে যাওয়ার পর আগামী দু-একদিনের মধ্যে স্প্যান বসবে। পদ্মা মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের সমকালকে বলেন, বৃহস্পতিবার ৪১তম অর্থাৎ শেষ স্প্যানটি ১২ ও ১৩ নম্বর পিলারে বসানো হবে। গতকাল ক্রেনবাহী জাহাজ 'তিয়ান-ই'তে করে স্প্যান নেওয়া হয়েছে দুই পিলারের কাছে। ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রায় সাত বছর কাজ এগোয়নি। স্থান নির্ধারণের পর অর্থায়ন জটিলতায় যায় আরও পাঁচ বছর। কথিত দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক সরে যাওয়ার পর নিজস্ব অর্থায়নে ২০১৫ সালের ১২ ডিসেম্বর সেতু অবকাঠামো নির্মাণ শুরু হয়। ঠিক পাঁচ বছর পর সবক'টি স্প্যান বসানোর মাধ্যমে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হওয়ার পথে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান বসেছিল। সেবার বড় আয়োজন থাকলেও করোনার কারণে শেষ স্প্যান বসানোর কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। শুধু সেতুর কর্মীরা থাকবেন স্প্যান স্থাপনের কাজে। বাইরে থেকে কেউ স্প্যান স্থাপনে যোগ দিতে পারবেন না। ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও কেউ যাবেন না। ৩০ হাজার ১৯৩ কোটি টাকার দ্বিতল পদ্মা সেতুর ওপরের ডেকে চলবে গাড়ি, নিচের ডেকে ট্রেন। ২০১৮ সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার লক্ষ্য থাকলেও নানা প্রতিবন্ধকতায় তা হয়নি। দুই দফা সময় বেড়েছে। নতুন লক্ষ্য আগামী জুনে কাজ শেষ করা। কিন্তু করোনা ও বন্যার কারণে তা হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশন ২০২২ সালের এপ্রিল পর্যন্ত সময় চেয়েছে। তবে সেতু কর্তৃপক্ষ আশাবাদী ২০২১ সালের ডিসেম্বরে কাজ শেষ হবে।
6
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নবম দিনের মতো খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খালেদা জিয়া আদালতে হাজির হন। খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা চলছে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে। এ মামলার ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক আখতারুজ্জামানের আদালতে বিচারাধীন। এর আগে গতকাল বুধবার এ মামলায় অষ্টম দিনের মতো যুক্তিতর্ক শুনানি হয়। শুরুতে খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। জালিয়াতির মাধ্যমে নথি তৈরির অভিযোগ এনে তদন্ত কর্মকর্তাসহ ছয়জন সাক্ষীর শাস্তি চেয়ে লিখিত আবেদন করে তিনি তাঁর যুক্তিতর্ক শুনানি শেষ করেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন জমির উদ্দিন সরকার। খালেদার রাজনৈতিক জীবন ধ্বংসের জন্য মিথ্যা মামলা করা হয়েছে দাবি করেন তিনি। গতকাল যুক্তিতর্কের শুনানির সময় বারবার তিনি সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের প্রসঙ্গ তোলেন। আদালতকে তিনি বলেন, মাইনাস টু থিওরির অংশ হিসেবে খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা করে দুদক। অনেক কর্মকর্তাকে ডিঙিয়ে মইন উ আহমেদকে বিএনপির সরকারই সেনাপ্রধান করেছিলেন বলেও আদালতকে জানান প্রবীণ এই আইনজীবী। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক এ মামলা করে। ২০০৯ সালের ৫ আগস্ট এ মামলায় খালেদা জিয়া, তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলায় শুরু থেকে পলাতক আছেন।
9
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শোভাযাত্রা ও সমাবেশ করেছে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেলে স্থানীয় সোনিয়া আবাসিকের সামনে এ সমাবেশ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. শরিফূননেসা মিকির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম প্রমুখ।
6
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে আশরাফুল ইসলাম নামে এক শিক্ষকের বসতবাড়ি পুড়ে গেছে। আগুনে তিনটি ঘরসহ বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জের বাগদা বোগদহ কলোনিতে।স্থানীয়রা জানান, হঠাৎ করে বসতবাড়িটির একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে বাড়িতে থাকা আশরাফুলের ছোট ছেলে চিৎকার করতে থাকে।পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি ঘর ও ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আরিফ আনোয়ার আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন স্থানীয় অধিবাসীরা। তার আগে ওই শিক্ষকের বসতবাড়ির তিনটি ঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে যায়।তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে বসতবাড়িটির তিনটি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
6
সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে নারী উদ্যোক্তা তৈরি ও উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিন মাসমেয়াদি বিনা মূল্যে প্রশিক্ষণ কোর্স করানো হবে। সেই কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর, বগুড়া, রংপুর ও রাজশাহী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোর্সগুলো: বিউটিফিকেশন ও উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইন, পণ্য ও উদ্যোক্তা উন্নয়ন, খাদ্য ও পানীয় প্রস্তুতকরণ এবং উদ্যোক্তা উন্নয়ন, মোবাইল ফোন সেবা ও উদ্যোক্তা উন্নয়ন। এসব কোর্সে আগ্রহী নারী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রশিক্ষণকেন্দ্র অথবা সেইপ-বিডব্লিউসিসিআই কার্যালয় [বাড়ি নম্বর ২ (তৃতীয় তলা), রোড নম্বর ২৩/ সি, গুলশান-১, ঢাকা ১২১২] থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে ১৯ জুনের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে আবেদন জমা দিতে হবে। * প্রশিক্ষণ কোর্সগুলো সম্পূর্ণ বিনা মূল্যে।* প্রশিক্ষণার্থীদের কমপক্ষে ৮০ শতাংশ উপস্থিত থাকতে হবে।* প্রশিক্ষণার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে এককালীন দৈনিক যাতায়াত বাবদ ১০০ টাকা ও টিফিন বাবদ ৫০ টাকা প্রদান করা হবে।* প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।* কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন বা কর্মসংস্থানের সহায়তা করা হবে।* কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন ও প্রসারে ব্যাংকঋণ প্রাপ্তিতে সহযোগিতা করা হবে। * সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের নারী।* কমপক্ষে এসএসসি পাস।* আবেদনপত্রে যোগাযোগের জন্য প্রথম যে নম্বর দেওয়া হবে, সেটি অবশ্যই নিজের ন্যাশনাল আইডি দিয়ে নিজের নামে রেজিস্ট্রিকৃত সিম থেকে হবে।* প্রশিক্ষণ শেষে যাঁরা সংশ্লিষ্ট ব্যবসা করতে আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ, শুধু তাঁদের কাছ থেকেই আবেদন আহ্বান করা যাচ্ছে।*একজন প্রার্থী একটি কোর্সের জন্য আবেদন করতে পারবেন।*নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ নিতে এবং সম্পন্ন করতে প্রশিক্ষণে ১০০ শতাংশ উপস্থিত থাকার আগ্রহ থাকতে হবে।*সংখ্যালঘু/ ক্ষুদ্র জাতিগোষ্ঠী/ প্রতিবন্ধী/ বিধবা নারীদের অগ্রাধিকারের সঙ্গে বিবেচনা করা হবে।*যেহেতু প্রশিক্ষণ কোর্সগুলো অনাবাসিক, সেহেতু যাঁরা নিয়মিত এবং সময়মতো, অর্থাৎ পুরো মেয়াদে প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থাকতে পারবেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন।*প্রশিক্ষণের জন্য প্রার্থী বাছাই, কোর্সে অংশগ্রহণের সময়সূচি নির্ধারণ ও অন্য সব বিষয়ের অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
1
ভেনেজুয়েলায় একতরফা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মাদুরো প্রেসিডেন্ট হওয়ার প্রতিবাদে দেশ ছেড়েছেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে প্রকাশ তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। রয়টার্স আরো জানিয়েছে, ক্রিস্টিয়ান জেরপা একসময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত ছিলেন। কিন্তু গত বছর অনুষ্ঠিত একতরফা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মাদুরো প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। ক্রিস্টিয়ান জেরপা যে দেশ ছেড়ে পালিয়েছেন, সেই তথ্যের সত্যতা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। তবে বিবৃতিতে ক্রিস্টিয়ান জেরপাকে সাবেক বিচারপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্যাবল ও ইন্টারনেটে সম্প্রচারিত টিভি ইভিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জেরপা বলেছেন, 'আমি নিকোলাস মাদুরোর সরকারকে অস্বীকার করতে ভেনেজুয়েলা ছেড়ে যাচ্ছি।' 'আমি বিশ্বাস করি মাদুরো দ্বিতীয় বার সুযোগ পেতে পারেন না। কারণ তিনি সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে জয়লাভ করেননি', বলেন তিনি।
3
রাজধানীর ধোলাইখাল এলাকার রোকনপুরে রাজিবুল হাসান(৩৮) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে জানান সূত্রাপুর থানার ওসি তপন কুমার সাহা। এ বিষয়ে ওসি তপন কুমার সাহা বলেন, শুক্রবার রাত ১২টার পর ধোলাইখালের রোকনপুরে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাজিবুলকে উদ্ধার করা হয়। পরে অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, "উনি যুবলীগ করতেন বলে জানি। তবে কোনো পদ-পদবি আছে কি না তা জানা নেই।" বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৬/মাহবুব
6
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাথী আক্তার সোনিয়ার (১৭) আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বিদ্যালয়ের সামনে কালাইয়া-লোহালিয়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নাছির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে দেন সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর জলিল জুলহাস, রাহিমা বেগম ও বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মোসাম্মদ সামিয়া রহমান হীরা। বক্তারা এ সময় আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।জানা যায়, উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের আবু জাফর মৃধার মেয়ে সাথী আক্তার সোনিয়া বিদ্যালয়ে যাওয়ার সময় প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে আক্কাস ও তাঁর বন্ধুরা। আক্কাসের সঙ্গে প্রেম না করলে সাথীর বড় ভাই রনিকে মেরে ফেরা হবে বলে হুমকি দিতো বখাটেরা। এরপর বাধ্য হয়েই সাথী বখাটে আক্কাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। বিয়ের প্রলোভন দেখিয়ে আক্কাস সাথির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও আক্কাস বন্ধু আল আমিন মধু ও পারভেজ মৃধাকে দিয়ে ব্ল্যাকমেল করে। এর পর ২৬ ডিসেম্বর দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সাথি আত্মহত্যা করে।এ ঘটনায় সাথীর ভাই রনি বাদী হয়ে আক্কাসকে প্রধান আসামি করে ৩ জনের নামে বাউফল থানায় মামলা করেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, 'আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
6
কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম ছিদ্দীকীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় ইউনিয়নের পুরুইত্যাখালী টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন আবুল হাশেম (৪৫), আমিনুল ইসলাম নবী (৫২) ও জামাল উদ্দিন (৪৮)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী দিদারুল ও তাঁর লোকজন সঙ্গে আ.লীগের প্রার্থীর সমর্থকদের কথা-কাটাকাটি হয়। এর জেরে বিদ্রোহী প্রার্থীর লোকজন নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করেন।আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম ছিদ্দীকী বলেন, 'বিদ্রোহী প্রার্থী ও তাঁর লোকজন আমার কর্মীদের বেশ কয়েক দিন ধরে হুমকি দিচ্ছিলেন। মাঠে ভোটারদের সাড়া না পেয়ে তিনি আমার সমর্থকদের ওপর হামলা চালাচ্ছেন।'বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী দিদারুল হক সিকদার অভিযোগ অস্বীকার করেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি আজকের পত্রিকাকে বলেন, 'ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
6
ময়মনসিংহে গত ১২ অক্টোবর ঘর ছেড়ে নিরুদ্দেশ হয় এক কিশোরী। ওই কিশোরীকে গতকাল বৃহস্পতিবার নগরীর আর কে মিশন রোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কিশোরী নিখোঁজের পর জিহাদ নামের এক তরুণ ও তাঁর বাবা-মাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন কিশোরীর বাবা।মামলার বরাত দিয়ে ময়মনসিংহ পিবিআই পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আজিমুল ইসলাম বলেন, চলতি বছরের ১ অক্টোবর ওই কিশোরীকে নিজ বাড়ি থেকে অপহরণ করে জিহাদ। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করলে জিহাদ কিশোরীকে ফিরিয়ে দিলেও তিনি কিশোরীকে আবারও উত্ত্যক্ত করা শুরু করেন এবং তাঁর কাছে বিয়ে না দিলে আবারও অপহরণ করার হুমকি দেন। এরপর গত ১২ অক্টোবর জিহাদ তাঁর সঙ্গীদের নিয়ে কিশোরীকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় করে মুক্তাগাছার দিকে নিয়ে যান।এ ঘটনায় জিহাদ ও তাঁর বাবা-মাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেনকিশোরীর বাবা। পরে মামলাটি তদন্তের জন্য পিবিআই পুলিশে হস্তান্তর করা হয়। মামলার তদন্তভার পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরীর আর কে মিশন রোড এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে।উদ্ধারের পর জেলা শিশু ও নারী নির্যাতন দমন আদালতে তোলা হলে ওই কিশোরী স্বেচ্ছায় জিহাদের সঙ্গে পালিয়ে গিয়ে তাঁকে বিয়ে করেছে বলে জানায়। তবে ওই কিশোরীর বাবা অন্য একটি মামলায় কারাগারে থাকায় গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে তাকে পাঠানোর নির্দেশ দেন বিচারক রাফিজুল ইসলাম।এ বিষয়ে ময়মনসিংহ পুলিশ সুপার (পিবিআই) গৌতম কুমার বিশ্বাস বলেন, ওই কিশোরীর মা নেই, অন্য মামলায় বাবাও কারাগারে। তাই কিশোরীকে আদালত গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
6
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিপাকে চেলসির মালিক রোমান আব্রামোভিচ। রাশিয়ার হামলার পরপরই ক্লাবের মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এই রুশ ধনকুবের।তবে এখনো ক্লাবের জন্য উপযুক্ত মালিক পাওয়া যায়নি। এবার স্কাই স্পোর্টসের এক খবর বলছে, ইংলিশ পরাশক্তি চেলসি কিনতে চান টেনিস মহাতারকা সেরেনা উইলিয়ামস। তবে সেরেনা একা নন, তাঁর সঙ্গে চেলসি কেনার দৌড়ে যোগ দিয়েছেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনও।জানা গেছে, ব্রিটিশ ব্যবসায়ী স্যার মার্টিন ব্রাউটনের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করেছেন সেরেনা ও হ্যামিল্টন। স্কাই নিউজ বলছে, এ দুজনের প্রত্যেকে ১ কোটি পাউন্ড করে বিনিয়োগ করবেন।এই মুহূর্তে চেলসি কেনার দৌড়ে যে তিনটি কোম্পানি আছে, তাদের একটি হচ্ছে ব্রাউটনের গ্রুপ। এ ছাড়া অন্যদের মধ্যে এলএ ডজার্সের মালিক টড বোয়েহলি এবং বোস্টন সেল্টিকসের প্রধান স্টেফান পাগলিউকাও ইউরোপীয় চ্যাম্পিয়নদের কেনার দৌড়ে আছেন। তবে দুই ক্রীড়া তারকাকে বোর্ডে এনে নিজেদের অবস্থানটা আরও শক্তিশালী করলেন ব্রাউটন।সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন হ্যামিল্টন চেলসি কিনতে আগ্রহী হলেও তিনি মূলত আর্সেনালের ভক্ত। হ্যামিল্টনের সম্পত্তির পরিমাণ ২২৪ মিলিয়ন পাউন্ড। আর টেনিস তারকা সেরেনার সম্পদের পরিমাণ প্রায় ১৬৮ মিলিয়ন পাউন্ড। এই দুজনের আগমনে এখন নতুন চমক আসল চেলসি কেনার দৌড়েও।
12
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭৫ এরপর গণতন্ত্র ষড়যন্ত্রের বেড়াজালে বারবার বলি হয়েছে, নির্বাচনের কফিনে গণতন্ত্রকে বারেবারে লাশ বানানো হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। রবিবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলা মুক্ত হলেও গণতন্ত্র এখনো পুরোপুরি পরিপূর্ণতা পেয়েছে তা দাবি করা যায় না। গণতন্ত্রকে পরিপূর্ণতা দিতে হলে গণতন্ত্রের এই অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারাকে পরিপূর্ণতা এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তিনি বলেন এরজন্য গণতন্ত্র প্রিয় সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ৭৫ এর পর যে সাম্প্রদায়িক অপশক্তি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করেছে ক্ষমতার মঞ্চে বসে সেই অপশক্তির দোষররা এখনো বেঁচে আছে,তারাই বারেবারে বাধা সৃষ্টি করে চলেছে গণতন্ত্রের অভিযাত্রায় বলেও দাবী করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
6
পরিযায়ী শ্রমিকদের নিজ খরচে বাড়িতে পাঠিয়ে 'খলনায়ক' সোনু সুদ বাস্তব জীবনের নায়কে পরিণত হন। করোনার এই সময়ে সোনু তাই অসহায় ভারতীয়দের কাছে হয়ে উঠেছেন 'ত্রাতা হাতেমতাই'। আর সোনুও নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ছেন মানুষকে সাহায্য করতে। কিন্তু দিন যত যাচ্ছে, তত সাহায্যের আবেদন আসছে সোনুর কাছে। এই তারকার কাছে পৌঁছাতে সহায়তা নেওয়া হচ্ছে তাঁর আশপাশের মানুষদের। এই যেমন, তাঁর দুধ সরবরাহকারী গুড্ডুর কাছেও আসছে সাহায্যের আবেদন। আর তাতে বিপাকে পড়েছেন গুড্ডু। সম্প্রতি একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোনু সুদ। সেখানে জানা গেল বিস্তারিত। এই তারকার দুধ সরবরাহকারীকে ধরতে পারলেই পৌঁছানো যাবে সোনুর কাছে, এমন ধারণায় তাঁর দুধ সরবরাহকারী গুড্ডুর কাছে একের পর এক ফোন আসতে থাকে। আর তাঁকে অনুরোধ করা হয় সোনুর কাছে সাহায্যের আবেদন পৌঁছানোর জন্য। এত ফোন পেয়ে গুড্ডু নিজে বিপর্যস্ত। শেষমেশ চলে আসেন সোনুর কাছে। পুরো ঘটনা জানতে পেরে সোনু নিজেও অবাক! ইনস্টাগ্রামে গুড্ডুর একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন ভক্তদের। সেখানে গুড্ডু জানিয়েছেন, অনেকেরই ধারণা, যেহেতু সোনুর বাড়িতে তিনি সব সময়ই যান, তাই গুড্ডুকে বললেই সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছনো যাবে। অর্থাৎ, সোজা সেই সমস্যার কথা গিয়ে উঠবে সোনুর কানে। এটা ভেবেই সারা রাত ধরে প্রচুর সাহায্যপ্রার্থীর ফোন এসেই চলেছে গুড্ডুর ফোনে। আর ফোন ধরতে ধরতে গুড্ডু নাজেহাল। গুড্ডুকে এই বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে এলেন সোনু। ইনস্টাগ্রামের ওই ভিডিওতে গুড্ডু ও সোনুর কথোপকথন দেখা যায়। গুড্ডু সেখানে জানিয়েছেন, সোনু তাঁকে একটি আলাদা ফোন ব্যবহারের জন্য দিয়েছেন। যেখানে শুধু সাহায্যপ্রার্থীদের ফোন আসবে এবং তিনি সোনুর ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। এরপর তাঁর মুখে তারকার প্রশংসা করার পাশাপাশি বলতে শোনা যায়, সোনু যেভাবে কাজ করেন, সবকিছু সামলান, তা দেখে তিনি স্তম্ভিত। গুড্ডুর কথায়, 'স্যার আপনার মাথা অন্যভাবে কাজ করে। আমার এত চাপ নেওয়ার ক্ষমতাই নেই।' ভিডিওতে দুজনের কথা বলার মধ্যেও একজন সাহায্যপ্রার্থীর ফোন চলে আসে। গুড্ডুর পক্ষ নিয়ে সোনু নিজেও বলেন যে তিনি আর পারছেন না। রীতিমতো হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে গুড্ডুর। এরপরেই সোনু অবস্থা বোঝাতে বলেন, 'যাঁরা জানতে চান আমি কীভাবে কাজ করি, একটা দিন আমার সঙ্গে এসে কাটিয়ে যান।'সে যা-ই হোক, সোনু সুদের এই কার্যক্রমে তিনি এখন জাতীয় বীর। করোনার এই সময়ে অসহায় মানুষের যেকোনো সহায়তায় এগিয়ে এসেছেন তিনি। সোনুর হাতে এ বছর বেশ কয়েকটি ছবি আছে। তার মধ্যে তেলেগু দুটি, হিন্দি একটি ও তামিল একটি ছবি।
2
হিজরি চান্দ্রবর্ষের অষ্টম মাস হলো 'শাবান'। এই মাসটি বিশেষ মর্যাদা ও ফজিলতপূর্ণ। হিজরতের প্রায় দেড় বছর পর এ মাসেই কিবলা পরিবর্তন হয়; অর্থাৎ পূর্ব কিবলা বায়তুল মুকাদ্দাসের পরিবর্তে কাবা শরিফ কিবলা হিসেবে ঘোষিত ও নির্ধারিত হয়। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠের নির্দেশনা-সংবলিত অসাধারণ আয়াতটি (সুরা-৩৩ আহজাব, আয়াত: ৫৬) এই মাসেই অবতীর্ণ হয়। রাসুলুল্লাহ (সা.) এই মাসে সবচেয়ে বেশি নফল ইবাদত, নফল রোজা পালন ও নফল নামাজ আদায় করতেন।এই শাবান মাসের ১৪ তারিখ দিবাগত ১৫ তারিখের রাতকে 'শবে বরাত' বলা হয়। শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত বা রজনী আর বরাত মানে মুক্তি। সুতরাং শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। 'শবে বরাত'-এর আরবি হলো 'লাইলাতুল বারাত', তথা মুক্তির রজনী। হাদিস শরিফে যাকে 'নিসফ শাবান' বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, ইরানসহ পৃথিবীর অনেক দেশের ফারসি, উর্দু, বাংলা, হিন্দিসহ নানা ভাষাভাষী মানুষের কাছে এটি 'শবে বরাত' নামেই সমধিক পরিচিত।এ প্রসঙ্গে কোরআনে এসেছে-উজ্জ্বল কিতাবের শপথ! নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে; নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী, যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এ নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয় আমিই দূত পাঠিয়ে থাকি। এ হলো আপনার প্রভুর দয়া, নিশ্চয় তিনি সব শোনেন এবং সব জানেন। তিনি নভোমণ্ডল, ভূমণ্ডল এবং উভয়ের মাঝে যা আছে, সেসবের রব।যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করো তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি জীবন ও মৃত্যু দেন, তিনিই তোমাদের পরওয়ারদিগার আর তোমাদের পূর্বপুরুষদেরও। তবু তারা সংশয়ে রঙ্গ করে। তবে অপেক্ষা করো সেদিনের, যেদিন আকাশ সুস্পষ্টভাবে ধোঁয়াচ্ছন্ন হবে। (সুরা-৪৪ দুখান, আয়াত: ২-১০)। মুফাসসিরিনগণ বলেন, এখানে 'লাইলাতুল মুবারাকা' বা বরকতময় রজনী বলে শাবান মাসের পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। (তাফসিরে মাজহারি, রুহুল মাআনি ও রুহুল বায়ান)।প্রখ্যাত মুফাসসিরে কোরআন মুফতি মুহাম্মাদ শফী (রহ.) বলেন, হজরত ইকরিমাহ (রহ.) প্রমুখ কয়েকজন তফসিরবিদ থেকে বর্ণিত আছে, সুরা দুখানের দ্বিতীয় আয়াতে বরকতের রাত্রি বলে শবে বরাত অর্থাৎ শাবান মাসের ১৫ তারিখের রাত্রিকে বোঝানো হয়েছে। (তাফসিরে মাআরিফুল কোরআন)।শবে বরাতের ফজিলতশবে বরাত সম্পর্কে হাদিস শরিফে আছে, হজরত মুআজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৬৬৫)। ইবনে খুজাইমা হজরত আবু বকর (রা.), হজরত আওফ ইবনে মালেক (রা.) এবং আবু মুসা আশআরী (রা.) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। (ইবনে মাজাহ, হাদিস: ১৩৯০, রাজিনন, হাদিস: ২০৪৮; সহিহ ইবনে খুজাইমা, কিতাবুত তাওহিদ, পৃষ্ঠা: ১৩৬)। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তাআলা এ রাতে বিদ্বেষ পোষণকারী ও নিরপরাধ মানুষকে হত্যাকারী ছাড়া বাকি সব বান্দাকে ক্ষমা করে দেন। (মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা: ১৭৬)। হজরত আবু সালাবা (রা.) থেকে বর্ণিত, যখন অর্ধ শাবানের রাত আসে, তখন আল্লাহ তাআলা মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান; মুমিনদের ক্ষমা করে দেন, কাফিরদের ফিরে আসার সুযোগ দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না। (কিতাবুস সুন্নাহ, শুআবুল ইমান, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা: ৩৮২)। হজরত আয়িশা সিদ্দীকা (রা.) বলেন, একবার রাসুলুল্লাহ (সা.) নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন; আমি তখন উঠে তাঁর পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তাঁর বৃদ্ধাঙ্গুলি নড়ল; তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমার উদ্দেশে বললেন, হে আয়িশা! তোমার কী আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসুলুল্লাহ (সা.)! আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না? নবীজি বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রাসুলইভালো জানেন। তখন নবীজি (সা.) ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত; এ রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন; ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন। আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। (শুআবুল ইমান, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা: ৩৮২)।হাদিস শরিফে বর্ণিত শবে বরাতের বিখ্যাত আরও একটি ঘটনা বিভিন্ন কিতাবে বহু সূত্রে হজরত আয়িশা (রা.) থেকে বর্ণিত হয়েছে: নবীজি (সা.) এ রাতে জান্নাতুল বাকিতে এসে মৃত ব্যক্তিদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। হজরত আয়িশা (রা.) থেকে আরও বর্ণিত, নবীজি (সা.) তাঁকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া-বকরির পশমের (সংখ্যার পরিমাণের) চেয়েও বেশিসংখ্যক গোনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। (তিরমিজি শরিফ, হাদিস: ৭৩৯)।শবে বরাতের করণীয় আমল সম্পর্কে হাদিস শরিফে আছে, হজরত আলী (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ১৪ শাবান দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এ রাতটি ইবাদত-বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা, এ দিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন: কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমি ক্ষমা করব; কোনো রিজিকপ্রার্থী আছো কি? আমি রিজিক দেব; আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। (ইবনে মাজাহ, হাদিস: ১৩৮৪)। বিখ্যাত মুহাদ্দিস ফকিহ হাফিজ ইবনে রজব (র.) বলেন, এ দিনের রোজা আইয়ামে বিজ অর্থাৎ চান্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের রোজার অন্তর্ভুক্ত। (লাতায়িফুল মাআরিফ, পৃষ্ঠা: ১৫১)। শবে বরাতে করণীয় আমলসমূহ(১) নফল রোজা রাখা; (২) নফল নামাজ [ক] আউওয়াবিন [খ] তাহাজ্জুদ [গ] সালাতুত তাসবিহ [ঘ] অন্যান্য নফল ও (ঙ) তাওবার নামাজ ইত্যাদি পড়া; (৩) কোরআন শরিফ [ক] সুরা দুখান ও [খ] অন্যান্য ফজিলতের সুরাসমূহ তিলাওয়াত করা; (৪) দরুদশরিফ বেশি বেশি পড়া; (৫) ইস্তিগফার বেশি পরিমাণে করা; (৬) দোয়া-কালাম, তাসবিহ-তাহলিল, জিকির-আজকার ইত্যাদি করা; (৭) কবর জিয়ারত করা; (৮) নিজের জন্য, পিতা-মাতার জন্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সব মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা। শবে বরাতে বর্জনীয় বিষয়সমূহ(১) আতশবাজি, পটকা ফোটানো, (২) ইবাদত-বন্দেগি বাদ দিয়ে খামোখা ঘোরাঘুরি করা, (৩) অযাচিত আনন্দ-উল্লাস করা, (৪) বেহুদা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা, (৫) অন্য কারও ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো, (৭) হালুয়া, রুটি বা খানাদানার পেছনে বেশি সময় নষ্ট করে ইবাদত থেকে বিরত থাকা।মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।[]
10
শীতল বরফ খণ্ডও কখনও কখনও ছুরি হয়ে যায়, যদি সেটা চালানোর কৌশল জানা থাকে; মাথা ঠাণ্ডা রেখেও আগুন জ্বালানো যায়, যদি তারও কৌশল জানা থাকে। গতকাল টনটনে সেই কৌশলগুলোই একে একে জাদুকরের মতো মঞ্চস্থ করলেন সাকিব আল হাসান। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের বুকে যেন সেই ছুরিটিই চালালেন। ৭ উইকেটের হার, তাও আবার ৫১ বল হাতে রেখে- ম্যাচের পর শুকনো মুখে হোল্ডারের স্বীকারোক্তি- সাকিবের কাছেই হেরে গেলাম আমরা। টানা দুটি সেঞ্চুরি করলেন, দলকে জেতালেন, বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার হলেন (৩৮৪ রান), ম্যাচসেরার পুরস্কার নিলেন; কিন্তু চারপাশের জয়োধ্বনির উচ্ছ্বাস কিংবা স্তুতিতে গা ভাসালেন না। 'এখনও আমাদের চারটি ম্যাচ কিন্তু বাকি...' সেমির স্বপ্ন বাঁচিয়ে লাজুক হাসিতে মনে করিয়ে দিলেন পরের ম্যাচই অস্ট্রেলিয়ার সঙ্গে। ম্যাচের পর ড্রেসিংরুম থেকেই মোবাইলের স্ট্ক্রিনে চোখ ছিল মাশরাফির। খুঁজছিলেন পয়েন্ট তালিকায় কখন পাঁচ নম্বরে উঠবে বাংলাদেশের নাম। প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিয়ে এতটা দাপুটে জয়, প্রেসবক্সে থাকা ব্রিটিশ সাংবাদিকরা বিস্মিত ছিলেন- এমন বাংলাদেশকে আগে দেখেনি তারা। মাঠ যতই ছোট হোক ৩২১ রান তাড়া করা তো আর চাট্টিখানি কথা নয়। তার ওপর আবার ঘণ্টায় একশ' চল্লিশ কিলোমিটার গতির বোলার একাগাদা। বিরতির সময় কি ভেবেছিলেন, ম্যাচটি জেতা সম্ভব- এক ব্রিটিশ সাংবাদিকের প্রশ্ন ছিল সাকিবের কাছে। উত্তরে সাকিব, 'আমরা কখনোই প্যানিক হইনি। সবাই ধরেই নিয়েছিলাম, এই রান তাড়া করা সম্ভব। আমাদের এই দলটি এখন আর কোনো কিছু নিয়ে প্যানিক হয় না।' ঠিক এখানেই গতকাল ম্যাচ জিতে গেছে বাংলাদেশ। সৌম্যর ওই প্যারিস্কুপ খেলতে গিয়ে ২৯ রান করে আউট হয়ে যাওয়া, কিংবা কটরেলের হিংস্র থ্রোতে ৪৮ রানে তামিমের পড়ে গিয়ে রানআউট হওয়া, মুশফিকের ১ রানের খারাপ দিন যাওয়া- কোনো কিছুতেই কোনো ধরনের আতঙ্ক ছড়ায়নি বাংলাদেশের ড্রেসিংরুমে; বরং লিটন তার বিশ্বকাপের অভিষেক ম্যাচে যা খেললেন, তাতে দারুণভাবে খুশি সাকিব নিজে। শুরুতে দেখেশুনে খেলে তারপর হ্যাটট্রিক ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৬৯ বলে ৯৪ রানে অপরাজিত লিটন! সেঞ্চুরিটা তার পরের ম্যাচের জন্যই ধরা থাক। সাকিব খেলেছেন তার অভিজ্ঞতা আর মেধা দিয়ে। দারুণ সব কাট শটে শুরুতে বাউন্ডারির লাইন বের করেছেন। মাঝে স্ট্রেইট ড্রাইভ খেলে পরে শর্ট বলে পুল খেলেছেন। রীতিমতো ছন্দসাজানো ছিল তার ইনিংস। ৪০ বলে ৫০ আর ৮৩ বলে ১০০ আসে তার। কার্ডিফে ১২১ রানের পর টনটনে নটআউট ১২৪। সেঞ্চুরির পর একবারের জন্যও হেলমেট খোলেননি। গ্যালারিতে ব্যাট ঘুরিয়ে দর্শক সারিতে বসে থাকা স্ত্রীর দিকে তাকিয়ে হেসেছেন মাত্র। ম্যাচ জেতার পরও নবম সেঞ্চুরির স্মারক স্টাম্প তুলতে গিয়েছিলেন। কিন্তু সেখানেও নিয়ম আর নিয়ন্ত্রণের মধ্যে সাকিব। কেননা এবারে আইসিসি নিয়ম করেছে স্টাম্প তোলা যাবে না। কারণ অনেক তার আর চিপ থাকে তার সঙ্গে। বাংলাদেশ ম্যাচ জয়ের পর একজনকে খুঁজছিলাম। যিনি খেলা-কোচিং ছেড়ে এখন গানবাজনা ধরেছেন। ক্যারিবীয় একটি ব্যান্ডের লিড গিটারিস্ট তিনি। আইসিসির অনুরোধে এসেছেন এখানে। মাইকের সামনে ধারাভাষ্যও দিচ্ছেন, তবে কোট-টাই পরতে রাজি হননি! সঙ্গীত ভুবনের লোক এখন; কিন্তু ক্রিকেট যে তার রক্তে। গতি ছোটানো তার নেশা। মুস্তাফিজের চল্লিশের কাছাকাছি বোলিং তাকে মুগ্ধ করেছে। প্রেসবক্সের বাইরে কথা বলতে বলতে সেই কার্টলি অ্যামব্রোসই আক্ষেপ করলেন, এখন তো আর পেসারদের জন্য পিচই বানায় না কেউ। এই মাঠে নাকি তিনশ'ও তাড়া করা কোনো ব্যাপারই না। ওয়েস্ট ইন্ডিজ ৩২১ রানের টার্গেট দেওয়ার আগেই অ্যামব্রোসের এই ভবিতব্য। তার সেই কথাই সত্য প্রমাণ করলেন সাকিব আল হাসান। এদিন আসলে মনে মনে দুটি শঙ্কা নিয়ে খেলতে নেমেছিল টাইগাররা। টনটনের ৬৭ মিটারের ছোট্ট বাউন্ডারি লাইন আর দুই হার্ডহিটার গেইল- রাসেল। সেই দু'জনকেই খালি হাতে ড্রেসিংরুমে পাঠানো গিয়েছিল। ছক্কাও সেই তুলনায় তেমন নয়, ক্যারিবীয়দের গোটা ইনিংসে মাত্র এগারোটি। মেঘলা আকাশ, পিচের তাজা ঘাস আর একদিক থেকে হাওয়া বইতে থাকায় টস জিতে বোলিংটা নিয়েছিলেন মাশরাফি। কাজেও দিয়েছিল তা। ১৩টি বল ঠুকঠাক করার পর শূন্য রানে আউট গেইল। সাইফউদ্দিনের বলে একদিকে ঝাঁপিয়ে দুই হাতে দারুণ ক্যাচ নিয়েছিলেন মুশফিক। এ নিয়ে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের চার ম্যাচে গেইল দু'বার শূন্য মারলেন। শূন্য হাঁকিয়েছিলেন আন্দ্রে রাসেলও। মুস্তাফিজের শর্ট বলে ক্যাচ তুলে দিতে বাধ্য হয়েছিলেন রাসেল। এই ক্যাচও দুর্দান্তভাবে নিয়েছিলেন মুশফিক। যা তাকে মানসিকভাবে চাঙ্গা করে দিয়েছিল। ক্যারিবীয় দুই তারকাকে শূন্য হাতে ফেরানো গেলেও শাই হোপ ও শিমরন হেটমেয়ার ছিলেন আঠার মতোই ক্রিজে লেগে। টাইগারদের সঙ্গে খেলা থাকলেই জ্বলে ওঠে হোপের ব্যাট- এই মিথটা মেনে এদিনও তার পঞ্চাশোর্ধ ইনিংস। বাংলাদেশের বিপক্ষে যা টানা ছয় ফিফটি। তবে সেঞ্চুরি করতে পারেননি হোপ। ১২১ বলে ৯৬ রান করে আউট হওয়ার পর ইনিংস বিরতির সময় ফ্যানজোনে গিয়ে শুনতে পেয়েছি কিছু ক্যারিবীয় সমর্থক তাকে স্বার্থপর বলছেন। অনেকগুলো বল নাকি তিনি নষ্ট করেছেন। ছোট্ট মাঠে যেখানে হেটমেয়ার ১০৪ মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছে, ১০৫ মিটার দূরে ফেলেছেন হোল্ডার। এমনকি পুরানও ভিআইপি বক্সের টালির ছাদ ভেঙে ফেলেছেন। সেখানে শাই হোপের ছক্কা মাত্র একটি। এটাকে অপমানই মনে করছেন টনটনে থাকা হাতেগোনা ক্যারিবীয় সমর্থকরা। তারা মানতে চান না যে, এই হোপ দুটি বড় বড় জুটি করেই দলের রান তিনশ' ছাড়িয়েছেন। ৩৫ থেকে ৩৮ ওভার- ষাট রান এসেছিল ক্যারিবীয়দের! তবে কামব্যাক করেছিলেন মুস্তাফিজ। এক ওভারে হেটমেয়ার আর রাসেল ফিরে যাওয়ার পর সাড়ে তিনশ'র টার্গেট চ্যালেঞ্জিং হয়ে পড়ে ক্যারিবীয়দের। হোল্ডার এসে রাসেল-মূর্তি ধারণ করেছিলেন বটে, তার ১৫ বলে ৩৩ আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু শেষ পাঁচ ওভারে মেধাবী বোলিং করে যান মিরাজ, সাইফ আর মুস্তাফিজ। শেষ ছয় ওভারে তারা দিয়েছিলেন মাত্র ৩৮ রান, টনটনের মাঠে যা ১৮ রানের সমান! অবশ্য লাইন আর লেন্থ ঠিক রাখতে গিয়ে বেশি বেশি ওয়াইড দেওয়া হয়ে গেছে। অতিরিক্ত ২২ রানের মধ্যে ১৬টিই ছিল ওয়াইড! তবে যাদের দশ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান ছক্কা হাঁকাতে পারেন, তাদের সামনে এমন কিছুটা হতেই পারে। বিশ্বকাপে এর আগে সর্বোচ্চ ৩১৮ রান তাড়া করে স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। নেলসনের সেই রেকর্ড ভেঙে দিল টনটন। প্রথম খেলতে আসা ছেলেগুলোকে এক দারুণ জয় উপহার দিল ইংল্যান্ডের এই শান্ত গ্রামটি।
12
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং ইউরোপের নিরাপত্তার আশঙ্কার ক্ষেত্রে পশ্চিমাদের জবাব জোরদার করার ব্যাপারে শুক্রবার জরুরি ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ করেন। হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ন্যাটোর সদস্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেন। তিনি বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে এ আলোচনা করেন। রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর আগ্রাসনের একটি ঐক্যবন্ধ ট্রান্স-আটলান্টিক জবাব দেয়ার চেষ্টা করছে ন্যাটো। এ সম্মেলনে সাংবাদিকদের অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না। হোয়াইট হাউস সিচুয়েশন রুম থেকে বাইডেন এ বৈঠকে অংশ নেন। ইউক্রেনে বিভিন্ন দিক থেকে রুশ বাহিনীর হামলার এবং দেশটির সরকার উৎখাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানের পর মস্কোর সৈন্যরা রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ার প্রেক্ষাপটে এ আলোচনা হয়। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে মার্কিন জনগণের উদ্দেশে দেয়া এক ভাষণে বাইডেন ইউরোপকে রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা নিশ্চিত করেন। বাইডেন বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই যে যুক্তরাষ্ট্র তাদের দেশের সম্পূর্ণ শক্তি দিয়ে ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে। এদিকে প্রেসিডেন্ট বলেন, আমাদের বাহিনী ইউক্রেনে রাশিয়ার সাথে সঙ্ঘাতে জড়াবে না। শুক্রবার ন্যাটোর সদস্য দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ইউক্রেন প্রশ্নে 'বলিষ্ঠ অবস্থান' গ্রহণে ব্যর্থতার জন্য এ জোট ও ইউরোপীয় ইউনিয়নকে অভিযুক্ত করেন।
3
আর্জেন্টিনার নতুন কোচের দায়িত্ব নিয়ে লিওনেল স্কালোনি বার্সা তারকা মেসির ফেরানোর চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু ডি মারিয়া, আগুয়েরো, হিগুয়েইনরা পড়ে গেছেন বাতিলের খাতায়। আর্জেন্টিনা দলে তারা আর ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন আছে। কিন্তু পিএসজি তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া চান আবার আকাশি-নীল জার্সি পরে খেলতে। এ নিয়ে আর্জেন্টিনার বর্তমান কোচের সঙ্গে কথাও বলেছেন তিনি। জাতীয় দলে খেলার ব্যাপারে ফক্স স্পোর্টসকে ডি মারিয়া বলেন, 'আমি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে চাই। আমার স্কালোনির সঙ্গে কথা হয়েছে, আমি খেলার কথা বলেছি তাকে। সুযোগ পেলে ভালো খেলতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমি কখনোই আর্জেন্টিনার জার্সিকে না করি নি। দেশের হয়ে খেলা সব ফুটবলারের জন্য অবশ্যই খুব বড় বিষয়।' আর্জেন্টিনার নতুন দল নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানইউ ও বর্তমান পিএসজি তারকা বলেন, 'বর্তমান আর্জেন্টিনা দলে অনেক নতুন ফুটবলার এসেছেন। অনেকে দলে নতুন মুখ চাচ্ছিলেন। নতুনরা দলে আসায় আমি আনন্দিত এবং এটি আর্জেন্টিনা দলের জন্য ভালো।' মেসিকে নিয়ে ডি মারিয়া বলেন, আমরা বিশ্বকাপে হেরে যাওয়ার ফল মেসি সবচেয়ে বেশী ভোগ করেছে। দেয়ালে মাথা সেই বেশি ঠুঁকেছে। তবে আমি মনে করি সে আবার জাতীয় দলে ফিরবে।' রাশিয়া বিশ্বকাপে হেরে যাওয়ার পর আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি কোন কিছুই দলের জন্য সহজ করে যাননি। পিএসজি তারকা ডি মারিয়ার মতে, 'আমাদের খারাপটা শুরু থেকেই হচ্ছিল। খুব কষ্টে আমরা বিশ্বকাপের টিকিট পায়। আবার শুরুতেই বাদ পড়েছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু প্রত্যেক ম্যাচে আলাদা একাদশ দলের জন্য কোনভাবেই নিরাপদ না। আগে দলের এটা বড় সমস্যা ছিল। সাম্পাওলি দলে পরিবর্তন পছন্দ করতেন আর মাঠে কাজটা আমাদের জন্য কঠিন হয়ে যেতো।'
12
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে।গত ২৪ ঘণ্টায় ৩৫০টি নমুনা পরীক্ষা করে ৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার শতকরা ২২ দশমিক ৮৬। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ২৯০ জন। যার মধ্যে সুস্থ হয়েছে ৬ হাজার ৯৬৪ জন রোগী।আজ বুধবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছে ৪৯ জন। এ উপজেলায় সংক্রমণ বাড়ায় গত ৫ জুন থেকে ৬টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভায় সাত দিনের বিশেষ লকডাউন চলছে। জেলায় মোট আইসোলেশনে রয়েছেন ২ হাজার ২০১ জন রোগী। আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন রোগী।
6
জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত রাখার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি পালনের দ্বিতীয় দিনে ৩ মার্চ ঢাকায় ঐতিহাসিক পল্টন ময়দানের উত্তাল জনসমুদ্রের উদ্দেশে ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সামরিক সরকারকে উদ্দেশ করে বলেন, 'অবিলম্বে গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা সমর্পণ করে ব্যারাকে ফিরে যান। যত দিন সেটা না হবে, তত দিন স্বাধিকারকামী বাংলার মানুষ আর সহযোগিতা করবে না। কোনো কর ও খাজনাও দেবে না।'ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় আওয়ামী লীগপ্রধান সর্বাত্মক অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের প্রতি নির্দেশ দেন, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অফিস-আদালতে যাওয়া বন্ধ, বেতার, টেলিভিশন ও পত্রপত্রিকার প্রতি নির্দেশ দিয়ে তিনি বললেন, 'যদি আমাদের বক্তব্য-বিবৃতি, আমাদের আন্দোলনের খবরাখবর প্রকাশ-প্রচারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়, সেই নির্দেশ আপনারা লঙ্ঘন করুন।' ভুট্টো গংয়ের উদ্দেশে তিনি বলেন, 'গণতান্ত্রিক নিয়মে প্রণীত এক শাসনতন্ত্র যদি না চান, আপনারা আপনাদের শাসনতন্ত্র রচনা করুন। বাংলাদেশের শাসনতন্ত্র আমরাই রচনা করব।'৩ মার্চের এই সভায় আব্দুল কুদ্দুস মাখনের বক্তৃতার পর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ পূর্বনির্ধারিত এবং বঙ্গবন্ধুর নির্দেশিত প্রথম ইশতেহার পাঠ করেন। ইশতেহারটির মূল বিষয় ছিল জাতীয় সংগীত, বঙ্গবন্ধুকে স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক ঘোষণা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা।লুটতরাজ, অগ্নিসংযোগ ও উচ্ছৃঙ্খল ঘটনার তীব্র নিন্দা করে, জনসাধারণকে সতর্ক করে দিয়ে শেখ মুজিবুর রহমান বলেন, 'এসব কাদের কাজ, তা আমরা জানি। বাংলার স্বাধিকারবিরোধী বিশেষ মহল নিজেদের এজেন্টদের দ্বারা এসব অনাসৃষ্টি ঘটিয়ে যাচ্ছে। বাংলার সাড়ে সাত কোটি মানুষের স্বাধিকার আন্দোলন বিপথগামী করার অশুভ চক্রান্ত রুখতে হবে।'আওয়ামী লীগপ্রধান পল্টন ময়দানের এই ভাষণে বলেন, 'হয়তো এটাই আপনাদের সামনে আমার শেষ ভাষণ। আগামী রবিবার রেসকোর্সে আমার বক্তৃতা করার কথা। কিন্তু কে জানে, সে সুযোগ আমাকে না-ও দেওয়া হতে পারে। তাই আজ আপনাদের কাছে আর আপনাদের মাধ্যমে বাংলার জনগণের কাছে আমি বলে যাচ্ছি, আমি যদি না-ও থাকি, আন্দোলন যেন না থামে। বাঙালির রক্ত যেন বৃথা না যায়। আমি যদি না-ও থাকি, আমার সহকর্মীরা আছেন, তাঁরাই নেতৃত্ব দেবেন। আর যদি কেউ না থাকে, তবু আন্দোলন চালিয়ে যেতে হবে। বাংলার ঘরে ঘরে প্রতিটি বাঙালিকে নেতা হয়ে নির্ভয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। যেকোনো মূল্যে বাংলার স্বাধিকার ছিনিয়ে আনতে হবে।'রাত সাড়ে ৮টায় শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বাধিকার আন্দোলনের আহত সৈনিকদের দেখতে যান। তাঁর সঙ্গে ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, খন্দকার মোশতাক আহমদ, তাজউদ্দীন আহমদ, মুহাম্মদ মুহসিন, ড. কামাল হোসেন, গাজী গোলাম মোস্তফা, আবদুর রাজ্জাক প্রমুখ।এদিন চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিক্ষুব্ধ হয়ে ওঠে। রংপুর ও সিলেটে সান্ধ্য আইন জারি হয়।আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আবদুর রাজ্জাক দুষ্কৃতকারীদের সব প্ররোচনা ও উসকানির মুখেও সংযত থেকে শান্তিপূর্ণভাবে বাংলার স্বাধিকার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রতি আহ্বান জানান।২ ও ৩ মার্চ ঢাকায় ২৩ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে নিহত অবস্থায় মেডিকেল কলেজে আনা হয়। পত্রিকায় নিহতদের নাম ছাপা হয়। রমজান আলী, আবদুর রশীদ, আবুল কাশেম, ফারুক, মাহমুদ হোসেন, আবদুস সোবহান, হানিফ, কেন্দু মিয়া, আবদুল হক, রেণু মিয়া, সিরাজ প্রমুখের নাম পত্রিকায় ছাপা হয়। আবুল কাশেম বুড়িগঙ্গায় নৌকার মাঝি ছিলেন। কালীগঞ্জ চরঘাটে তাঁর নামে অন্য মাঝিরা একটি শহীদ মিনার নির্মাণ করেন।এদিন ঢাকা শহরের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল ছিল। কিন্তু সারা দিনই হরতাল পালিত হয়। বিকেলে সামান্য কিছু রিকশা বের হয়। পান-সিগারেট-ওষুধের দোকান, রেস্টুরেন্ট ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাটই বন্ধ থাকে। ঢাকা থেকে কোনো ট্রেন ও পিআইএ বিমান ছাড়েনি।সকালে গুলিবিদ্ধ মৃতদেহ নিয়ে শোভাযাত্রা বের হয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিক্ষোভ প্রদর্শন করে।গ্রন্থনা: জাহীদ রেজা নূর
6
নাটোরের সিংড়া উপজেলায় ১৪ বছর আগে কৃষক আব্দুল কাদের হত্যা মামলায় পাঁচজনের প্রাণদণ্ড দিয়েছে আদালত। রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ মো. সাইফুর রহমান সিদ্দিকী এ রায় দেন। আসামিদের মধ্যে আরও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তিনি। মামলার বিবরণে বলা হয়, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি সিংড়া উপজেলার কৃষক আব্দুল কাদেরকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। বিস্তারিত আসছে....
6
ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতকে শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের শিবু কুমার সরকারের বাড়িতে ডাকাতদের ৫ থেকে ৬ জনের একটি দল ডাকাতি করে। স্থানীয় কাপড় ব্যবসায়ী শিবু ওই গ্রামের নিত্য কুমার সরকারের ছেলে। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতের ওই দল নগদ এক লক্ষ ৫০ হাজার টাকা, এক ভরি ওজনের সোনার গহনা এবং দুটি স্মার্ট ফোন লুট করে নেয়। এ ঘটনায় শিবু কুমার সরকার বাদি হয়ে ঘটনার একদিন পর বোয়ালমারী থানায় মামলা করেন। ভয়ভীতি প্রদর্শনপূর্বক ক্ষতিকর ওষুধ জাতীয় পানীয় খাইয়ে ডাকাতি করার অপরাধে ১৮৬০ সালের ৩৯৫/৩৯৭/৩২৮ পেনাল কোড ধারায় এই মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর সান্যালের নেতৃত্বে একদল পুলিশ বাড়ির সামনে থেকে শফিকুল ইসলাম (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে। সে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের রংগু ইসলামের ছেলে। এর আগে উপজেলার দাদপুর ইউনিয়নের নাগদি গ্রামের আবুল বাশারের ছেলে রফিকুলকে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল। রফিকুলের স্বীকারোক্তি অনুযায়ী শফিকুলকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, কোন্দারদিয়ায় ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
6
আজ বুধবার বরিশালের আগৈলঝাড়া উপজেলা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশের বিজয় ঘোষিত হলেও ৬ দিন পরে আজ এই দিনে বরিশালের আগৈলঝাড়ায় বিজয় পতাকা উড়েছিল। দীর্ঘ ২৮ দিন ধরে মুক্তিবাহিনী ও মুজিববাহিনীর যৌথ আক্রমণের পর ওই দিন শতাধিক পাকিস্তানি সেনা মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। ফলে আগৈলঝাড়া বাংলাদেশের সর্বশেষ হানাদারমুক্ত এলাকা।জানা যায়, স্বাধীনতাযুদ্ধের ৫০ বছর পেরিয়ে গেলেও এখানে এখনো সরকারি উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কোনো স্মৃতিসৌধ নির্মিত হয়নি। হানাদার বাহিনী ও তাঁদের দোসররা নির্বিচারে সহস্রাধিক লোক হত্যা করেছিল। পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের হাতে তিন শতাধিক মা-বোনকে ইজ্জত হারাতে হয়েছিল। এ এলাকায় সর্বপ্রথম সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত, অ্যাড আব্দুল করিম সরদার এমএনএর উদ্যোগে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়। ওই দলের প্রধান ছিলেন মতিয়ার রহমান তালুকদার। তাঁর সহযোগী ছিলেন নুর মোহম্মাদ গোমস্তা।কোটালীপাড়ার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিনের নেতৃত্বে গঠন করা হয় হেমায়েত বাহিনী। তিনি ও তাঁর বাহিনী আগৈলঝাড়া-রামশীল-পয়সারহাট-সিকিরবাজার এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধ করেন। সর্বশেষ মুজিব বাহিনীর একটি দল ভারত থেকে ট্রেনিং শেষে আগৈলঝাড়া-গৌরনদীতে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।ওই দলের নেতৃত্বে ছিলেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। এ ছাড়া রকিব সেরনিয়াবাত, ফজলুর রহমান হাওলাদার ও মেজর শাহআলম তালুকদার তাঁর সহযোগী ছিলেন। বরিশালের বিভিন্ন এলাকায় পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের কাছে ১৬ ডিসেম্বরের আগে আত্মসমর্পণ করলেও এই এলাকায় পাকিস্তনি সেনারা দীর্ঘ ২৮ দিন যুদ্ধের পরে ২২ ডিসেম্বর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। যে কারণে আজকের এই দিনটি আগৈলঝাড়া মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।
6
কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ করে বিপুল পরিমাণ মরা মাছ ভেসে এসেছে। শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সৈকতের কলাতলী পয়েন্টে ঢেউয়ের সঙ্গে ছোট আকারের মাছ ভেসে আসতে দেখা যায়। তবে রোববার সকাল থেকে ওই স্থানে আর কোনো মাছ ভেসে আসতে দেখা যায়নি। স্থানীয়রা জানিয়েছে, সাগরে মাছ ধরতে যাওয়া কোনো নৌকা থেকে জাল ছিঁড়ে এই মাছ ভেসে থাকতে পারে। সেগুলো জোয়ারের পানিতে উপকূলে ভেসে এসেছে। তবে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন সাগরে দূষণের কারণে মাছ মরে যাচ্ছে। কোনো স্থানে জাহাজ থেকে ফেলে দেওয়া বর্জ্যের কারণে এই দূষণ হতে পারে। কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমএ মঞ্জুর জানিয়েছেন, সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী দরিয়ানগর পর্যন্ত বিস্তৃত সৈকতজুড়ে শুধু মাছ আর মাছ। ভেসে আসা মাছগুলোর মধ্যে বড় কোনো মাছ নেই। সবই ছোট আকারের ও একই প্রজাতির মাছ। তিনি জানান, শনিবার বিকেল থেকে আকস্মিকভাবে সাগরের ঢেউয়ের সঙ্গে বিপুল পরিমাণে মরা মাছ ভেসে আসতে থাকে। মাছ ভেসে আসার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপকভাবে প্রচার হয়। কক্সবাজার সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. শফিক রহমান বলেন, সৈকতের কলাতলী পয়েন্টে মাছ ভেসে আসার খবর পেয়ে একটি টিম সেখানে পাঠানো হয়। সেখান থেকে মরা মাছ এবং পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে সমুদ্রের পানিতে দূষণের মাত্রা পাওয়া যায়নি। কোনো ব্যাকটেরিয়াজনিত কারণে অথবা অন্য কোনো স্থানে ফেলে দেওয়া বর্জ্যের কারণে মাছগুলোর মৃত্যু হয়েছে কি-না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। শফিক রহমান বলেন, ওই স্থানের জেলেরা দাবি করছেন, ঘের জালে বেশি মাছ আটকা পড়ার কারণে হয়ত কোনো জেলে দলের জাল ছিঁড়ে মাছের মৃত্যু হয়েছে। সেই মাছ জোয়ারের পানিতে ভেসে এসেছে। তিনি জানান, জেলেদের এই তথ্যও যাচাই করে দেখা হচ্ছে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান জানিয়েছেন, সৈকতে কলাতলী পয়েন্টে কয়েক টন মাছ ভেসে আসার ঘটনা ঘটেছে। জোয়ারের পানিতে ভেসে আসা মাছ স্থানীয়রা সংগ্রহ করে নিয়ে গেছে। রোববার সকাল থেকে ওই স্থানে আর কোনো মাছ ভেসে আসার ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এদিকে গভীর সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের কারণে সামুদ্রিক কোনো পরিবর্তন হচ্ছে কি-না, তা নিয়েও স্থানীয় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। ২০২০ সালে একইস্থানে ভেসে এসেছিল বেশ কয়েক টন বর্জ্য। মৃত দুটি তিমিও ভেসে এসেছিল একইস্থানে।
6
দেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা বিএসটিআই যেসব কোম্পানির পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলেছে সেটি ভোক্তাদের রীতিমতো দুশ্চিন্তায় ফেলার মতো। রমজান মাস শুরুর আগে খোলা বাজার থেকে ৪০৬টি পণ্যের নমুনা ক্রয় করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউট বা বিএসটিআই। খবর বিবিসির। এরপর সেসব পণ্য বিএসটিআই-এর ল্যাবে পরীক্ষা করে দেখা হয়। এর মধ্যে ৫২টি পণ্য ল্যাব পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে সরিষার তেল, চিপস, খাবার পানি, নুডলস, হলুদ ও মরিচের গুঁড়া, আয়োডিন যুক্ত লবণ, লাচ্ছা সেমাই, চানাচুর, বিস্কুট এবং ঘি। বাজারে ক্রেতাদের কাছে সুপরিচিত বেশ কয়েকটি কোম্পানির পণ্যও রয়েছে এসবের মধ্যে। বিএসটিআই এসব পণ্যের মান নিয়ে প্রশ্ন তুললেও সেগুলো এখনো বাজারে বিক্রি হচ্ছে। এসব পণ্য বাজার থেকে সরিয়ে ফেলার বা জব্দ করার কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি নামে একটি বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা। এসব পণ্য জব্দ কিংবা প্রত্যাহারের আদেশ চেয়ে সংগঠনটির পক্ষে আদালতে রিট আবেদন দায়ের করেন সংস্থাটির আইন উপদেষ্টা শিহাব উদ্দিন খান, যিনি হাইকোর্টের একজন আইনজীবী। তিনি বলেন, যেসব কোম্পানি এসব পণ্য উৎপাদন করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে। এসব পণ্য বিএসটিআই-এর পরীক্ষায় পুনরায় কৃতকার্য হওয়ার আগ পর্যন্ত এগুলোর উৎপাদন বন্ধ রাখার আবেদন করা হয়েছে বলে শিহাব উদ্দিন খান উল্লেখ করেন। বাংলাদেশে পণ্যের মান নিয়ে ভোক্তাদের উদ্বেগের শেষ নেই। বিভিন্ন সময় সরকারের বিভিন্ন সংস্থা ভেজাল-বিরোধী অভিযান পরিচালনা করে। কিন্তু তাতেও পরিস্থিতির কোন উন্নতি দেখা যাচ্ছে না। খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা খাদ্য অধিকার বাংলাদেশ-এর সমন্বয়ক কানিজ ফাতেমা বলেন, সরকারি সংস্থাগুলো ঢাকার বড় বাজারগুলোতে ভেজাল-বিরোধী অভিযান চালিয়ে থাকে। এনিয়ে রমজান মাসে যতটা তৎপরতা দেখা যায়, সেটি বছরের অন্য কোন সময়ে লক্ষ্য করা যায় না। এছাড়াও এসব অভিযান বড় শহর কেন্দ্রিক। মিজ ফাতেমা বলেন, 'রাজধানীকেন্দ্রিক বাজারে তারা যতটা তৎপর, রাজধানীর বাইরে বিভাগীয় শহর, জেলা শহর এবং উপজেলা শহরে এ ধরনের তৎপরতা আমরা দেখি না।' তিনি বলেন, রমজান যত শেষের দিকে যেতে থাকে, ভেজাল বিরোধী অভিযানও তত স্তিমিত হতে থাকে। বিএসটিআই-এর নিজস্ব ল্যাবরেটরিতে ৫২ টি পণ্য মানের বিচারে অকৃতকার্য হবার পরেও কেন সেগুলো বাজার থেকে সরিয়ে নেবার কোন উদ্যোগ নেয়া হয়নি? এনিয়ে বিএসটিআই-এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
0
বগুড়ার শেরপুরে স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কের খন্দকার টোলা মাজার গেটের সামনে থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়। অভিযুক্ত শাহীন (২৪) গাড়িদহ ইউনিয়নের বাসিন্দা।অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন অভিযুক্ত শাহীন। পরিবারকে বিষয়টি জানালে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। অপহরণের হুমকি দেন। এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করেন শাহীন।স্কুলছাত্রীর বাবা জানান, তাঁর মেয়েকে পরিচিত এক রিকশাচালক প্রতিদিন বাসা থেকে স্কুলে আনা নেওয়া করতেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন স্কুল ছুটি হওয়ার পর ওই রিকশাচালক তাকে আনতে গেলে খুঁজে পাননি। পরে জানতে পারের শাহীন তাঁর মেয়েকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারে তৎপরতা চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
6
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভারতের উত্তরপ্রদেশ প্রশাসনের দমনমূলক আচরণ নিয়ে তুমুল সমালোচনা হলেও নিজের পুলিশ-প্রশাসনের পক্ষেই দাঁড়িয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার দাবি, কঠোর পদক্ষেপের মাধ্যমেই রাজ্যে শান্তি ফিরিয়ে আনা গেছে। তাই এই পদক্ষেপ ন্যায়সঙ্গত। খবর আনন্দবাজার পত্রিকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'প্রত্যেক অশান্তি সৃষ্টিকারী হতবাক। প্রত্যেক সমস্যা সৃষ্টিকারী হতবাক। যোগী আদিত্যনাথ সরকারের কঠোরতা দেখে প্রত্যেকে চুপ করে গেছেন।' এমনকি মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, জনগণের সম্পত্তি যারা নষ্ট করবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। হিংসার পথ বেছে নেওয়া প্রত্যেক বিক্ষোভকারী এখন কান্নাকাটি করছে। চলতি মাসের গোড়ার দিকে সংসদে সংশোধিত নাগরিকত্ব বিলটি পাসের পরেই ভারতের অন্য রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশেও সহিংস বিক্ষোভ দেখা যায়। পরিস্থিতি আয়ত্বে আনতে কঠোর পদক্ষেপ নেয় যোগী প্রশাসনও। সহিংস বিক্ষোভের জেরে উত্তরপ্রদেশে মৃত্যু হয় ২১ জনের। অভিযোগ ওঠে, উত্তরপ্রদেশ পুলিশের চালানো গুলিতেই মৃত্যু হয়েছে তাদের। যদিও বিজনৌরের একটি মাত্র ঘটনা বাদে আর কোনো জায়গায় বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর কথা স্বীকার করেনি সরকার। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, তারা মোট ৪৯৮ জনকে শনাক্ত করেছে, যার মধ্যে শুরু মিরাটেই আছে ১৪৮ জন, যাদের ক্ষতিপূরণ দিতে বলা হবে। রাজ্য আধিকারিকরা এর আগেই জানান, রামপুরসহ কয়েকটি জেলায় ইতোমধ্যেই অভিযুক্ত বিক্ষোভকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পদক্ষেপ শুরু করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভের অভিযোগে রাজ্যের বিভিন্ন স্থান থেকে মোট ১ হাজার ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
3
আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের লক্ষ্যে শনিবার থেকে দলের সাংগঠনিক ইউনিটগুলোর মধ্যে সদস্য সংগ্রহ বই বিতরণ করা হবে। শনিবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, সদস্য সংগ্রহ দলের মূল সাংগঠনিক কর্মকাণ্ডের একটি। এটি দলের আয়েরও একটি উৎস। এটি সারা বছরই চলমান থাকার কথা। কিন্তু দলীয় সম্মেলন ঘনিয়ে এলে শাখা কমিটিগুলো সদস্য সংগ্রহ অভিযান জোরদার করে। আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রথম আলোকে বলেন, সদস্য সংগ্রহ অভিযান ঢাকায় আগেও হয়েছে। আরও সদস্য সংগ্রহের লক্ষ্যে বই দেওয়া হবে।
6
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে চার বছরের শিশু তাসফিয়া আক্তার জান্নাতকে গুলি করে হত্যা মামলায় চার আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া মামলার প্রধান আসামি ও বাহিনীপ্রধান মো. রিমন নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলাম তার জবানবন্দি নেন। রিমান্ডে পাঠানো আসামিরা হলো- সুজন, সোহেল উদ্দিন, নাইমুল ইসলাম ও আকবর হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নোয়াখালী ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. সবজেল হোসেন পাঁচ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার আসামিকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে মঙ্গলবার রাতে জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়ন থেকে র্যানব-১১ তাসফিয়া হত্যা মামলার প্রধান আসামি রিমনসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করে। গত ১৩ এপ্রিল বিকেলে হাজীপুর গ্রামে বাড়ির পাশে ভাগিনা মামুনের দোকানে শিশুকন্যা তাসফিয়াকে নিয়ে চিপস ও চকলেট কিনতে গিয়েছিলেন প্রবাসী আবু জাহের। মাটি কাটা নিয়ে বিরোধের জেরে সেখানে রিমনের নেতৃত্বে মহিন, আকবর, নাঈমসহ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী তাদের দিকে গুলি ছোড়ে। শটগানের গুলিতে ওই সময় জাহের ও তার কোলে থাকা শিশু তাসফিয়া গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাসফিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় ১৪ এপ্রিল দুপুরে তাসফিয়ার খালু রিমনসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
6
ধুনট (বগুড়া): ধুনট উপজেলায় যুবলীগের বহিষ্কৃত নেতা সোহরাব হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক ও জুয়াসহ বিভিন্ন অভিযোগে করা নয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন আদালত।সোহরাব হোসেন ধুনট পৌর এলাকার সদরপাড়ার আব্দুর রহমানের ছেলে এবং পৌর যুবলীগের সাবেক সভাপতি। গত সাত বছরে তার বিরুদ্ধে বগুড়া সদর ও ধুনট থানায় নয়টি মামলা হয়েছে। সর্বশেষ মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মাদক বিক্রির অভিযোগে কয়েক দফা গ্রেপ্তার হওয়ায় সোহরাব হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, সোহরাব হোসেনকে ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত একটি খুনের মামলায় ও মাদকসহ একধিকবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। গত ১৯ এপ্রিল রাতে সোহরাব ও তার ভাই উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ফরহাদ হোসেন (৪০) মাদকদ্রব্য বিক্রি করতে থাকে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ফরহাদ হোসেনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে। তবে সোহরাব হোসেন পালিয়ে যেতে সক্ষম হন।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহরাব হোসেন ও ফরহাদ হোসেনকে আসামি করে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে ফরহাদ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার পর থেকে সোহরাব পলাতক ছিলেন।ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, সোহরাব হোসেন এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে। আজ বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
6
সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের মুলিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।
6
মালয়েশিয়ায় সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করছেন পারিসা ইসলাম অর্থী। বাংলাদেশের শিক্ষার্থীদের সেখানকার পড়াশোনার সুযোগ-সুবিধা ও বৃত্তি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি।বৃত্তির পরিচিতিএশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক শিক্ষার্থীদের বেশ সুযোগ-সুবিধা দিয়ে থাকে। মালয়েশিয়ার অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী বেশি। মালয়েশিয়ানদের পাশাপাশি এসএসসি-এইচএসসির ফলাফল বিবেচনা করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। -এর স্কোর ন্যূনতম . হতে হবে। স্কলারশিপ-সংক্রান্ত আরও কিছু জানতে ভিজিট করুন- [] []কীভাবে আবেদন করা যাবেঅনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরা সাধারণত বছরে তিনটা সময়ে শিক্ষার্থী নেয়। সবকিছু মেইলের মাধ্যমে করা হয়ে থাকে। সব ডকুমেন্ট পাওয়ার পর ১০-১৫ কার্যদিবসের মধ্যে অফার লেটার ও ভিসাসংক্রান্ত যাবতীয় জিনিস মেইলের মাধ্যমে পাঠিয়ে দেয়। যেসব ডকুমেন্ট প্রয়োজন সেগুলো হলো- এসএসসি ও এইসএসসির মার্কসশিট, সার্টিফিকেট, আইইএলটিএস স্কোর। সব প্রক্রিয়া সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয় থেকেই পরবর্তী কর্মকাণ্ড সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হবে। এ জন্য আপনার কোনো এজেন্সির প্রয়োজন হবে না। আপনি নিজেই সবকিছু অনলাইনে ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে করতে পারবেন। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: ://..//--------/কোন কোন বিষয়ে পড়া যাবেযেহেতু আমি সাইবার সিকিউরিটি নিয়ে পড়ালেখা করছি, সেহেতু আমার প্রথম উদ্দেশ্য ছিল আইটি-সংক্রান্ত ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার শীর্ষস্থানীয় প্রাইভেট আইটি বিশ্ববিদ্যালয়। পাশাপাশি মালয়েশিয়া ব্যবসায় শিক্ষা-সম্পর্কিত বিষয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদির জন্য খুবই ভালো। কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা , , , -এর সঙ্গে কোলাবরেশন করে থাকে। সাম্প্রতিক সময়ে মেডিকেলের জন্য কিছু বিশ্ববিদ্যালয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে; যেখানে বাংলাদেশের মেডিকেলের খরচের তুলনায় কম।কেন সাইবার সিকিউরিটি নিয়ে পড়ছিযেহেতু এখন সবকিছুই অনলাইনভিত্তিক হয়ে গেছে, তাই সাইবার ক্রাইমও বেড়েছে। অনলাইনে মানুষকে বিরক্ত করা এখন নতুন কোনো ঘটনা নয়। ডিজিটাল চিন্তা করতে গেলে আমাদের সব জায়গায় অনলাইনটা নিরাপদ হওয়া প্রয়োজন। সে কথা মাথায় রেখেই এই সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে চাওয়া। যাতে বাংলাদেশে একটি হ্যাসলমুক্ত সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের জন্য কাজ করতে পারি।নিজস্ব মতামতআপনি যদি বাংলাদেশের কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান, সে ক্ষেত্রে যেমন খরচ হবে, মালয়েশিয়াতে ঠিক তেমনি খরচ হবে। এ ছাড়া তাদের শিক্ষাব্যবস্থা ও অন্যান্য কো-কারিকুলামের মাধ্যমে আপনি অন্য দেশের মানুষের সম্পর্কেও জানতে পারবেন। এ ছাড়া আপনি চাইলে বিশ্ববিদ্যালয়ের ডর্মে থাকতে পারেন অথবা বন্ধু বা আত্মীয় থাকলে একসঙ্গে বাসা নিয়ে থাকতে পারেন। যার খরচ বাংলাদেশি টাকায় ৭ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে। শিক্ষার্থী অ্যাপার্টমেন্টের ব্যবস্থাও রয়েছে। যার খরচ বাংলাদেশি ৫ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। যাতায়াতের জন্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস এবং শিক্ষার্থীদের জন্য নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা।তাই আমার বলব, উচ্চশিক্ষার জন্য সঠিক পরিকল্পনা করে বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দ করা বুদ্ধিমানের কাজ হবে।লেখক: শিক্ষার্থী,সাইবার সিকিউরিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, মালয়েশিয়া।অনুলিখন: জুবায়ের আহম্মেদ
1
কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্যের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি করেছে জেলা ঐক্য ন্যাপ। শুক্রবার বিকাল সাড়ে চারটায় শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের সামনের সড়কে হাতে ধান নিয়ে এ মানববন্ধন পালন করা হয়। "কৃষক বাঁচাও, দেশ বাঁচাও" এই স্লোগানে এই মানববন্ধনে বিভিন্ন সামজিক সংগঠনের নেতাকর্মীরাও এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন। এ সময় সংগঠনের সভাপতি অলিজা রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। বিডি-প্রতিদিন/শফিক
6
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে মোট ৫ হাজার ৮৬ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের নাম:অফিসার (ক্যাশ, জেনারেল, আরসি)- ২০২০ সাল ভিত্তিক। পদের সংখ্যা: অফিসার (ক্যাশ): সাতটি ব্যাংকে মোট ১ হাজার ৭২০ জনকে নিয়োগ দেয়া হবে। অফিসার (জেনারেল): আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৭৬৩ জনকে নিয়োগ দেয়া হবে। অফিসার (আরসি): জনতা ব্যাংকে ৩১২ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩০ বছর। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর। বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ /- টাকা। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এই .... ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: অফিসার (ক্যাশ) পদে আবেদন করা যাবে আগামী ৩০ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। অফিসার (জেনারেল) পদে আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। অফিসার (আরসি) পদে আবেদন করা যাবে আগামী ২৪ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। পদের নাম: সিনিয়র অফিসার (জেনারেল, আইটি)-২০২০ সাল ভিত্তিক। পদের সংখ্যা:সিনিয়র অফিসার (জেনারেল): আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৬৯ জনকে নিয়োগ দেয়া হবে। সিনিয়র অফিসার (আইটি): চারটি ব্যাংকে মোট ২২২ জনকে নিয়োগ দেয়া হবে। বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ /- টাকা। আবেদনের যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়ার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা সিনিয়র অফিসার (আইটি) পদে ও যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা সিনিয়র অফিসার (জেনারেল) পদে আবেদন করতে পারবেন। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩০ বছর। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এই .... ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: সিনিয়র অফিসার (জেনারেল) পদে আবেদন করা যাবে আগামী ১৬ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। সিনিয়র অফিসার (আইটি) পদে আবেদন করা যাবে আগামী ৩০ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। সূত্র: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিস্তারিত: অফিসার (ক্যাশ) - এখানে ক্লিক করুন অফিসার (জেনারেল) -এখানে ক্লিক করুন অফিসার (আরসি) -এখানে ক্লিক করুন সিনিয়র অফিসার (জেনারেল) -এখানে ক্লিক করুন সিনিয়র অফিসার (আইটি) -এখানে ক্লিক করুন
1
রাজবাড়ীর পাংশা পৌরসভায় প্রায় ২০ বছর ধরে পানিবন্দী তিনটি এলাকা। বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়ে যায় ১২ থেকে ১৩ 'শ পরিবার। জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগে এই এলাকার বাসিন্দারা। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দীর্ঘদিনের অপেক্ষা এই এলাকার মানুষদের।পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া, বৈরাগীপাড়া ও ওয়ালটন মোড় নামক তিনটি এলাকায় দেখা যায় এই জলাবদ্ধতা। এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না এই এলাকায় বসবাসকারী পরিবারগুলোর। জলাবদ্ধতায় বাড়িঘর হয়ে পড়ছে বসবাসের অনুপযোগী। অনেকের ঘরের মধ্যেও পানি ঢুকে যায়। এলাকার একটি নির্মাণাধীন সড়ক তলিয়ে যাওয়ায় চলাচলেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। শুধু নিজেরাই নয় গবাদিপশু নিয়ে পরেছেন বিপাকে এ ছাড়া বিভিন্ন দুর্ভোগে জীবন যাপন করছেন তারা।ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন, জলাবদ্ধতার কারণে আমরা গুরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে দুশ্চিন্তায় আছি। এ ছাড়া রান্নাবান্নার জন্য বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন জটিলতায় ভুগছি, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনায় শিশুসহ আমাদের কোনো না কোনো রোগে পড়তেই হয়। পৌরসভার কথা উল্লেখ করে তাঁরা বলেন, এই নামমাত্র পৌরসভার চেয়ে গ্রামের মানুষ অনেক শান্তিতে থাকে। এ বিষয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বাদশা মণ্ডল বলেন, এসব এলাকায় এখন নতুন বাড়ি ও বড় বিল্ডিং হওয়াতে পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এলাকার সবাই যদি ড্রেনেজ ব্যবস্থার জন্য নিজ জায়গা থেকে ছেড়ে দেয়, তাহলে পৌর কর্তৃপক্ষের সঙ্গে একটা ব্যবস্থা নেওয়া সম্ভব।এ প্রসঙ্গে জানতে চাইলে পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, অনেকবার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছি। কাজ করতে গেলে কেউ জায়গা দিতে চায় না। সবাই ড্রেনেজ ব্যবস্থার জন্য জায়গা ছেড়ে দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
6
আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। সেই সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে নিবার্চিত হয়েছেন ওবায়দুল কাদের। আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেন সাংগঠনিক সম্পাদক হয়েছেন আহমদ হোসেন, মোজাম্মেল, মির্জা আজম, এসএম কামাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এর আগে সম্মেলনের দ্বিতীয় দিনে আওয়ামী লীগের আগের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন শেখ হাসিনা। বিলুপ্ত করায় হয় কেন্দ্রীয় নির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। বিলুপ্ত ঘোষণার পর নির্বাচন কমিশন নেতা নির্বাচনী কাজ শুরু করেন। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং অপর দুই সদস্য হলেন- মসিউর রহমান খান ও অধ্যাপক সাইদুর রহমান। তারা তিন জনেই আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
6
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) হলগুলো ৩৫ দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এবং হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে এখানে এসে হলের গেট খোলা না পেয়ে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। কুয়েট ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, সকাল আটটার দিকে প্রতিটি হলের সামনেই শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। শিক্ষর্থীদের মধ্যে বেশির ভাগই দূরের জেলার। দীর্ঘ পথের ক্লান্তি নিয়ে ফিরেই হলে ঢুকতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাহমুদুল হোসেন বগুড়া থেকে ভোরের দিকে খুলনা পৌঁছেছেন। তিনি প্রথম আলোকে জানান, হল ছাড়ার দিন ভোগান্তি ছিল আজ হলে ফেরার পরও একই অবস্থা। শীতের সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে আবার হলের সামনে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টের। অমর একুশে হলের সামনে বসেছিলেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তানজিমুল ইসলাম। গাইবান্ধা থেকে দীর্ঘ ১৬ ঘণ্টার ভ্রমণ শেষে সকাল সাতটার দিকে তিনি হলে পৌঁছেছেন। তানজিমুল বলেন, '১৬ ঘণ্টা জার্নি করে এসে আবার এভাবে দাঁড়িয়ে থাকা অনেক বেশি ভোগান্তিকর। সব হলের সামনেই তো সবাই দাঁড়িয়ে আছে। সকাল ১০টার সময় হল খুলে দেবে এটার কোনো যৌক্তিকতা পাচ্ছি না। আজ অন্তত সকাল থেকেই হল খুলে রাখা উচিত ছিল।' তানজিমুল ইসলাম আরও বলেন, 'আমাদের মতো যাদের বাসা বেশি দূরে তারা সব সময় একটু আগেভাগে আসতে চায়। যাতে একাডেমিক কার্যক্রম শুরুর আগে জার্নির ধকল একটু কাটানো যায়। এবার আবার হল খোলার এক দিন পরই একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। হুট করে এসেই তো একাডেমিক কার্যক্রম শুরু করা যায় না।' মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফরহাদ হোসেন ও ইইই বিভাগের প্রিয়তোষ বণিক রাতের ট্রেনে ঢাকা থেকে খুলনায় পৌঁছেছেন। তাঁরা বলেন, 'আমাদের মতো অনেকে ফিরেছে। অনেকে ক্যাম্পাসে অপেক্ষা করছে। অনেকে আবার এসে আপাতত বন্ধুর বাসা বা মেসে উঠেছে। কষ্ট হচ্ছে তারপরও ক্যাম্পাসে ফিরতে পেরে ভালো লাগছে।' কুয়েট ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক ইসমাঈল সাইফুল্যাহ প্রথম আলোকে বলেন, প্রশাসনের সিদ্ধান্তে কুয়েটে ছেলেদের ৬টি, মেয়েদের ১টিসহ মোট ৭টি হল আজ সকাল ১০টা থেকে খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকেই হলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলেছে। হলে শিক্ষার্থী পৌঁছানো সাপেক্ষে প্রভোস্টরা ডাইনিং চালুর ব্যবস্থা নেবেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৮তম জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এবং বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় গত ৩ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ওই দিন বিকেল চারটার মধ্যে আবাসিক ছাত্রছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। পরে সেই ছুটি দুই দফা বাড়িয়ে আজ থেকে হল এবং আগামী রোববার থেকে (৯ জানুয়ারি) ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে প্রশাসন। করোনার দীর্ঘ ছুটির পর গত অক্টোবরের শেষ সপ্তাহে ক্যাম্পাস খুলেছিল। এদিকে গতকাল শিক্ষক সমিতির সাধারণ সভায় ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা। শিক্ষক সমিতির পক্ষ থেকে অধ্যাপক সেলিমের পরিবারকে ১০ লাখ টাকার স্থায়ী আমানত করে দেওয়া হচ্ছে। এদিকে গত বুধবার কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ানসহ চার শিক্ষার্থীকে চিরতরে বহিষ্কার করেছে ছাত্র শৃঙ্খলা কমিটি। এ ছাড়া আরও ৪০ জন শিক্ষার্থীকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। বুধবার দুপুরের সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। ছাত্রকল্যাণ পরিষদের অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোনো ছাত্রসংগঠন মিছিল-সমাবেশ করতে পারবে না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাম্পাস থেকে ছাত্রসংগঠনের সব ধরনের ব্যানার, পোস্টার ফেস্টুন অপসারণ করার সিদ্ধান্ত হয়। ওই সভায় অধ্যাপক সেলিমের স্ত্রীর চাকরির আবেদনের বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উত্থাপন করা এবং ওই শিক্ষকের পাওনা টাকা দ্রুত দেওয়ারও উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রাধ্যক্ষ সেলিম হোসেন ক্যাম্পাসের কাছের ভাড়া বাসায় মারা যান। ওই শিক্ষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও হল ছুটি ঘোষণা করা হয়।
6
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন 'অনিয়মের নির্বাচনের একটি মডেল' বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এই মন্তব্য করেন তিনি। 'চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে আমার বক্তব্য' শিরোনামে লিখিত বক্তব্যে মাহবুব আলম বলেন, 'চট্টগ্রাম সিটি নির্বাচনে যে অরাজকতা দেখা গেছে, তাতে আমি হতাশ। আমার আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য হলো এবং সাবধানবাণীতে কোনো কাজ হলো না। নির্বাচনের আগে ও নির্বাচনকালে মোট চারজনের প্রাণহানি প্রকারান্তরে চারটি পরিবারের প্রাণহানির নামান্তর। সহিসংতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুর ইত্যাদি ঘটনা এই নির্বাচনকে কলঙ্কিত করেছে। এ ধরনের তাণ্ডব বন্ধ করতে আমাদের সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে পেতে হবে। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন ব্যতীত তা সম্ভব হবে না। এজন্য দল-মত নির্বিশেষে সকলের ঐকমত্য প্রয়োজন।' তিনি আরও বলেন, 'চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট পড়েছে শতকরা মাত্র সাড়ে ২২ শতাংশ। এত অল্পসংখ্যক ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না। এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচায়ক, যা গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত। সুষ্ঠু পরিবেশে অবাধ, নিরপেক্ষ, আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ভোটার উপস্থিত অবশ্যই বেশি হতো। স্বাধীনতার ৫০ বছরে আমরা সার্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারব না, এটা মেনে নেয়া যায় না।' বিডি প্রতিদিন/আরাফাত
6
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত বছরের প্রথম দিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। পরে তা খুলে দেওয়া হলেও শর্ত দেওয়া হয় বাধ্যতামূলক কোয়ারেন্টিনের। তবে এবার বাংলাদেশসহ বিশ্বের ৯৯টি দেশের নাগরিকদের জন্য কোয়ারেন্টিন ছাড়াই ভ্রমণসেবা চালু করেছে দেশটি। গত সোমবার থেকে করোনা সনদ দেখিয়ে ভারতে প্রবেশের অনুমতি পাচ্ছেন পর্যটকেরা।স্থানীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯৯টি দেশের পূর্ণ ডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের ভারতে গিয়ে আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে ভারতে পৌঁছানোর পর প্রথম ১৪ দিন স্বাস্থ্য পর্যবেক্ষণে থাকতে হবে। তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও রাশিয়াও। ভ্রমণের আবেদন করতে হলে লাগবে পূর্বের ৭২ ঘণ্টার মধ্যে করা করোনার নেগেটিভ সনদ। এয়ার-সুবিধা পোর্টালে (.) পূরণ করতে হবে বিশেষ ফরম।জাতীয়ভাবে অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের সনদের স্বীকৃতির ক্ষেত্রে যেসব দেশের সঙ্গে ভারতের পারস্পরিক চুক্তি রয়েছে এবং যারা ভারতীয় নাগরিকদের ছাড় দিচ্ছে, সেসব দেশের ভ্রমণকারীদেরও একই সুবিধা দেবে ভারত। তবে 'ঝুঁকি' হিসেবে উল্লেখ করা দেশ থেকে ভ্রমণ করলে বাড়তি কিছু নিয়ম মানতে হবে। এর মধ্যে রয়েছে করোনা পরীক্ষা করানো। এ তালিকায় আছে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ও বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো 'এ' ক্যাটাগরিতে থাকা দেশগুলোর পর্যটকদের কোনো শর্তই মানার প্রয়োজন পড়বে না।
6
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সকাল থেকেই বিভিন্ন গণপরিবহনে যাত্রীদেরকাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ও কালিয়াকৈর নবীনগর সড়কে গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে বিপাকে পড়েছে যাত্রীরা। সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে-কোনো যাত্রী এমনঅভিযোগ করেনি। তবে কোনো গাড়ি যদি অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে। বিডি প্রতিদিন/এমআই
6
অষ্টম শ্রেণির ছাত্র আবির তালুকদার (১৪) জ্বর নিয়ে শুক্রবার সকাল ১০টায় হাসপাতালে ভর্তি হলেও সারাদিনে কোনো ডাক্তার তাকে দেখতে আসেনি। দেয়নি কোনো চিকিৎসা। বিনা চিকিৎসায় সন্ধ্যা ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার মেডিসিন (পুরুষ) ওয়ার্ড-৩ এ ঘটনা ঘটেছে। সে ওই ওয়ার্ডের ২৯ নম্বর শয্যায় চিকিৎসাধীন ছিল। আবির জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের আকবর তালুকদারের ছেলে এবং স্থানীয় পঞ্চগ্রাম হাউস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাই-বোনের মধ্যে সে বড়। আবিরের চাচা আব্দুল মাজেদ জানান, ৩ দিন ধরে জ্বর ছিল আবিরের। শুক্রবার সকাল ১০টার দিকে তাকে শেবাচিমের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সারাদিনেও মধ্যম সারির কিংবা বড় কোনো ডাক্তার ওয়ার্ডে রোগী দেখতে যায়নি। বিনা চিকিৎসায় সন্ধ্যা ৭টার দিকে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ জন্য ডাক্তারদের অবহেলাকে দায়ী করেছেন তিনি সহ তার স্বজনরা। ওই ওয়ার্ডের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আবিরকে ভর্তি করার পর তার স্বজনরা কর্তব্যরত সেবিকার কাছে চিকিৎসার জন্য নানা আবেদন নিবেদন করেন। তারা তাদের ডাক্তার কক্ষে যেতে বলেন। ডাক্তার কক্ষে ছিল ইন্টার্ন চিকিৎসক। তারা রোগী দেখে তার অবস্থা খারাপ বলে চলে যায়। এর পর ওই ওয়ার্ডের মেডিকেল অফিসার ডা. মেজবাকে খবর দেয় হয়। তিনি যখন ওয়ার্ডে পৌঁছান ততক্ষণে রোগী মারা যায়। ওয়ার্ডে মধ্যম সারির ডাক্তার না থাকায় বিনা চিকিৎসায় রোগী মারা যাওয়ার অভিযোগের বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামের মুঠোফোনে একধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মনিরুজ্জামান বলেন, এ রকম তো হওয়ার কথা নয়। তারা তো নিজেদের মধ্যে রোস্টার করে নেয়, কে কখন ডিউটিতে থাকবে। বিষয়টি বিভাগীয় প্রধান ভালো জানেন। ওয়ার্ডে সার্বক্ষণিক ডিউটি ডাক্তার থাকার বিধান রয়েছে। কর্তৃপক্ষ তো জানেই না যে কোন ওয়ার্ডে ডিউটি ডাক্তার থাকে না। এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
শাল্লায় প্রাণিসম্পদ প্রদর্শনীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রাণিসম্পদ কর্মকর্তা তপন কান্তি পালের বিরুদ্ধে।গত বুধবার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠান হয়। এতে সংশ্লিষ্ট দপ্তর থেকে ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ অনুযায়ী খরচ না করে টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ জনপ্রতিনিধি ও খামারিদের।প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, এ প্রদর্শনীর প্যান্ডেলের জন্য ৬৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। অনুষ্ঠানে আগতদের জন্য ৩০০ লোকের খাবারের বরাদ্দ ছিল ৬০ হাজার টাকা। অনুষ্ঠানে ৫০ জন বিশেষ অতিথির জন্য ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।এদিকে টিকা ও ওষুধের জন্য বরাদ্দ ছিল ৫ হাজার টাকা। অনুষ্ঠানে পশুপাখি নিয়ে আসার পরিবহন খরচের জন্য আলাদা বরাদ্দও দেওয়া হয়। এ ছাড়াও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ বিভিন্ন খাতে মোট ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।কিন্তু এসব বরাদ্দ দেওয়ার পরও এই অনুষ্ঠানটি জাঁকজমকভাবে পালন করা হয়নি। কাগজে কলমে বিভিন্ন খাতে বরাদ্দের ব্যয় দেখানো হলেও বাস্তবে কোনো মিল পাওয়া যায়নি। অনুষ্ঠানের সাজসজ্জা বাবদ ডেকোরেটরের নামে ৬৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেখানো হয়।তবে ওই ডেকোরেটরের মালিক দিজেন দাসের সঙ্গে কথা হলে তিনি জানান, এ অনুষ্ঠানের খরচ পেয়েছেন ২৭ হাজার টাকা। এমনকি ৩০০ ব্যক্তির খাবারের বরাদ্দ থাকলেও এসব খাবার দেওয়া হয়নি।৫০ জন বিশেষ অতিথির জন্য ২০ হাজার টাকা বরাদ্দ থাকলেও এসব কোনো কিছুরই আয়োজন করা হয়নি। টিকা, ওষুধ ও খামারিদের পরিবহন খরচ দেওয়ার কথা থাকলেও এসব টাকা দেওয়া হয়নি বলে কয়েকজন খামারিরা জানান।এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রদর্শনী অনুষ্ঠানের সদস্যসচিব তপন কান্তি পাল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, 'বরাদ্দ অনুযায়ী বিল পরিশোধ করেছি। এখানে কোনো কারচুপি করেনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়।'ডেকোরেটরের টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, '৬৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ হয়েছে। এই বরাদ্দ অনুযায়ী সকল টাকা ডেকোরেটার মালিককে দেওয়া হয়।'প্রাণিসম্পদ প্রদর্শনী কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব বলেন, 'আমি কমিটির সভাপতি হলেও আমাকে কিছু জানানো হয়নি। এই বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলব।'
6
চলমান কঠোরতম লকডাউন ও বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করবে সরকার। রবিবার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী বলেন, গতদিন সভায় যেটা আলোচনা হয়েছে সেখানে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী সভাপতিত্ব করেছেন। সেখানে সিদ্ধান্ত ছিল ১০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা। ১১ তারিখ থেকে ধাপে ধাপে শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শনাক্তের হার কমছে কিন্তু মৃত্যুর হার দুইশ'র ওপরে আছে। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। আগামীতে কী পর্যায়ে শিথিল করবো সেটা নিয়ে আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পাব। সেটা আজ বা কাল জানাতে পারব। ফরহাদ হোসেন বলেন, আজকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আজ বা কাল সকালে হয়তো প্রজ্ঞাপন দিতে পারব। কতটুকু শিথিলতা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর জানাতে পারব। আমাদের পরামর্শ ধাপে ধাপে। কোনটি কখন খোলা হবে, কতটুকু পরিসরে খোলা হবে সেটা দেখতে হবে। তবে কঠোরভাবে যাতে স্বাস্থ্যবিধি প্রতিপালন হয় সেদিকে কঠোর ব্যবস্থা থাকবে। মাস্ক না পরলে শাস্তির বিষয়ে অধ্যাদেশ জারি করার বিষয়ে তিনি বলেন, গত সভায় এটি নিয়ে আলোচনা হয়েছে। আমরা নিশ্চয় এ বিষয়ে আগামীতে কোনো নির্দেশনা পাব, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মানুষকে সচেতন করে পাড়া-মহল্লার করোনা প্রতিরোধ কমিটিগুলোকে আরও কার্যকর করে মানুষ যেন মাস্ক পরে, জনসমাগম এড়িয়ে চলে সেটা দেখতে বলা হয়েছে। বিভিন্ন কমিটি এটি নিয়ে কাজ করছে। আগামীতে মাস্ক পরা নিশ্চিতে তারা কাজ করবেন।
6
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত এই বিশেষ শাটল সার্ভিস চলবে। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভর্তি-ইচ্ছুকদের সুবিধার জন্য প্রতিবারের ন্যায় এবারও শাটল ট্রেনের নতুন সময়সূচি দেওয়া হয়েছে। এতে ভর্তি পরীক্ষা চলাকালে প্রতিদিন শহর থেকে শাটল ট্রেন ১২ বার ক্যাম্পাসে আসবে, ফের ১২ বার শহরে যাবে। আশা করি যাতায়াতে ভর্তি-ইচ্ছুকদের কোনো সমস্যা হবে না।সময়সূচি হলো: নগরীর বটতলী রেলস্টেশন থেকে যথাক্রমে সকাল ৬টায়, সাড়ে ৬টায়, সাড়ে সাতটা, ৮ টা ১৫ মিনিটে,৮টা ৪৫ মিনিটে, ৯ টা ১৫ মিনিট, ১১ টা ৪০ মিনিটে, দুপুর ১২টায়, সাড়ে ১২টায়, বিকেল ৩ টায়, ৪ টায় ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।অন্যদিকে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে যথাক্রমে সকাল ৭টা ০৫ মিনিটে, সকাল ৭টা ৩৫ মিনিটে, সকাল ৮টা ৪০ মিনিটে, সকাল ৯টা ২০ মিনিটে, সকাল ১০টায়, সকাল ১০টা, দুপুর ১টায়, দুপুর ১টা ৩০ মিনিটে, বিকেল ৩টায়, বিকেল ৫টায়, বিকেল সাড়ে পাঁচটা ও রাত ৯টা ১০ মিনিটে নগরীর বটতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।সব ট্রেনই ঝাউতলা, ষোলোশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট, ফতেয়াবাদ স্টেশনে কিছুক্ষণ থেমে বিশ্ববিদ্যালয় স্টেশনে যাবে। প্রতিটি ট্রেন বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনে আসতে আনুমানিক ১ ঘণ্টা সময় লাগবে।
1
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে আজ। দ্বিতীয় রাউন্ডের চতুর্থ দিন এসে খুলনা ডিভিশনের বিপক্ষে জয় পেয়েছে রংপুর ডিভিশন। চট্টগ্রাম বনাম ঢাকা মেট্রোপলিস ও সিলেট বনাম ঢাকা ডিভিশনের ম্যাচ দুটি ড্র হয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল তৃতীয় রাউন্ডের। কিন্তু করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে সেই সূচি অনুযায়ী মাঠে আর গড়াচ্ছে না ম্যাচ। আয়োজক কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে। খুলনা ডিভিশনের হয়ে রংপুর ডিভিশনের বিপক্ষে দুইদিন আগে ২০তম সেঞ্চুরি পেয়েছিলেন তুষার ইমরান। খুলনার প্রথম ইনিংসে ১১৬ রান করেছিলেন তিনি। তুষার প্রতিযোগিতাটির সর্বোচ্চ রান সংগ্রাহকও। তার সেঞ্চুরি ছাপিয়ে রংপুরকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নেন এ পেসার। প্রথম ইনিংসে খুলনা ২১০ রান সংগ্রহ করে। রংপুর নিজেদের প্রথম ইনিংসে তোলে ৩৬৪ রান। দ্বিতীয় ইনিংসে খুলনা ২৫৯ রান করলে জয়ের জন্য ১১৭ রানের টার্গেট পায় রংপুর। সেই রান তাড়া করতে নেমে আজ বৃহস্পতিবার ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। নাসির হোসেন ৪৮ ও জাহিদ জাভেদ ৩৭ রান করেন। ম্যাচ সেরা হন মুকিদুল ইসলাম। সিলেট ডিভিশন প্রথম ইনিংসে ৩৭০ রান তোলে। এই ইনিংসে সেঞ্চুরি করেন জাকির হাসান। ২২৮ বলে ১৫৯ রান করেন তিনি। ঢাকা ডিভিশনের হয়ে শুভাগত হোম এই ইনিংসে ৪ উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে ২৮০ রান করে ঢাকা। সেঞ্চুরি হাঁকান শুভাগত। ১১৩ বলে ১১৪ রান করেন তিনি। সিলেটের হয়ে ৭ উইকেট নেন রাহাতুল ফেরদৌস। দ্বিতীয় ইনিংসে সিলেট ২১৯ রান করলে জয়ের জন্য ৩১০ রানের টার্গেট পায় ঢাকা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌঁছতে পারেনি ঢাকা ডিভিশন। ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করে তারা। ফলে ম্যাচটি ড্র হয়। ম্যাচ সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান শুভাগত। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে চট্টগ্রাম ডিভিশন ও ঢাকা মেট্রোপলিস যথাক্রমে ৪০২ ও ২৬৭ রান করে। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম ২৩৪ রান করলে জয়ের জন্য ৩৭০ রানের লক্ষ্য পায় মেট্রো। সেই রান তাড়া করতে নেমে বৃহস্পতিবার দুটি বড় ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি মেট্রোর খেলোয়াড়রা। জাহিদুজ্জামান অপরাজিত ৬১ ও আজমির আহমেদ ৪৭ রান করেন। শেষ পর্যন্ত এই ম্যাচটিও ড্র হয়। ম্যাচসেরা হন চট্টগ্রামের পিনাক ঘোষ। প্রথম ইনিংসে ১৫৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪ রান করেন তিনি।
12
বগুড়ার নন্দীগ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করেছেন পেং-হাজারকী গ্রামবাসী। উপজেলার বুড়ইল ইউনিয়নের আলিয়ারপুকুর-তুলাশন রাস্তা থেকে পেং-হাজারকী মহাশ্মশান পর্যন্ত ১ হাজার ১৪৩ ফুট রাস্তা নির্মাণ করেন তাঁরা।পেং-হাজারকী গ্রাম থেকে ভদ্রাবতী নদীর তীরে আছে পেং-হাজারকী মহাশ্মশান। এখানে যাওয়ার জন্য পেং-হাজারকী গ্রামের লোকজন অনেক দূর দিয়ে ঘুরে যেতেন।তাই পেং-হাজারকী গ্রামবাসী আলিয়ারপুকুর-তুলাশন রাস্তা নির্মাণ করার উদ্যোগ নেন। অনেক বাধার মুখে ১৫ ডিসেম্বর উক্ত রাস্তা নির্মাণকাজ শুরু হয়। তা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।স্থানীয় কয়েকজন রাস্তা নির্মাণকাজে বাধা সৃষ্টি করেছিলেন। সে কারণে গ্রামবাসী একত্র হয়ে রাত জেগে নতুন রাস্তাটি পাহারা দিচ্ছেন।এ বিষয়ে রোববার দুপুরে কথা হয় জেল হোসেন ও পরিমল চন্দ্রের সঙ্গে। তাঁরা বলেন, এ রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে। এতে পেং-হাজারকী মহাশ্মশানে চলাচলে অনেক সুবিধা হবে। রাস্তাটি স্থায়ী রাখতে তাঁরা রাত জেগে পাহারা দিচ্ছেন।
6
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক এক কর্মকর্তাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আসামির সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তার নাম হুমায়ুন কবির। তিনি চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল এপ্রেইজার (আমদানি) ছিলেন। সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। একইসঙ্গে আসামিকে এক কোটি টাকার অর্থদণ্ড দেন আদালত। দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, আসামি হুমায়ুন কবির জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আদালত সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আসামির সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অর্থদণ্ডের টাকা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ অক্টোবর হুমায়ুন কবিরের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় মামলা করে দুদক। এতে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভুত ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকার সম্পদ অর্জন করেছেন তিনি। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত) সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। ২০১৮ সালের ৬ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তিনজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত সোমবার এ রায় দেন।
6
ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা ব্যর্থ হওয়ার পর চীন লাদাখ সীমান্তে ট্যাংক পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল সিসিটিভি'র বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, চীন ও ভারতের সেনা কমান্ডারদের মধ্যে ১৩তম বৈঠক সোমবার কোনো ফলাফল ছাড়াই শেষ হয় এবং এই ব্যর্থতার জন্য পরস্পরকে দায়ী করেছে নয়াদিল্লি বেইজিং।সোমবারই সীমান্তে ভারতের পক্ষ থেকে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরায় লাদাখ সীমান্তে চীনা ট্যাংক মোতায়েনের দৃশ্য ধরা পড়েছে। বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হচ্ছে, দুই দেশের আলোচনায় অচলাবস্থার অর্থ হলো চীন ও ভারত দুই দেশই লাদাখ সীমান্তে সেনা মোতায়েন রাখবে। ফলে টানা দ্বিতীয় বছর সেখানে বিপজ্জনক মাইনাস তাপমাত্রায় অবস্থান করতে হবে ভারতীয় ও চীনা সেনাদের। সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় ভারত গঠনমূলক পরামর্শ দিয়েছে। কিন্তু তাতে রাজি হয়নি চীন। তারা সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো প্রস্তাবও দেয়নি। অন্যদিকে চীনা সামরিক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় পক্ষ অযৌক্তিক ও অবাস্তব দাবি নিয়ে অটল ছিল। এতে সমঝোতা প্রক্রিয়া কঠিন হয়ে ওঠে। দুই দেশের কমান্ডাররা দুই মাসের বিরতির পর রোববার লাদাখ এলাকায় চীনা অংশের মলদোতে আলোচনায় মিলিত হয়েছিলেন।সূত্র : পার্স টুডে
3
ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে তিন হাজার ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে। এ বিষয়টিতে ইসরাইলের তীব্র সমালোচনা করছে ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। ইসরাইলের এক সামরিক কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনিদের সাথে সম্পর্কিত ইসরাইলের পরিকল্পনা ফোরাম এক হাজার ৩৪৪টি (ইহুদি বসতি) বাড়ি নির্মাণ করার অনুমোদন দিয়েছে। এছাড়া আরো ১৮ শ' (ইহুদি বসতি) বাড়ি নির্মাণ করার সাথে সম্পর্কিত প্রকল্পকেও অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। পিস নামের এক ইসরাইলি এনজিও এসব অবৈধ ইহুদি বসতি নির্মাণের অনুমোদনকে সত্য বলে নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কর্তৃক তীব্র সমালোচনাকে উপেক্ষা করেই এ ধরনের ইহুদি বসতি নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এ দিকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, এ ধরনের (অবৈধ ইহুদি বসতি নির্মাণের) অনুমোদনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে। এ ধরনের অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিষয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এ ধরনের (অবৈধ ইহুদি বসতি নির্মাণের) অনুমোদনের মাধ্যমে জায়নিস্ট (ইসরাইলি) সরকারের সম্প্রসারণবাদী মনোভাব প্রকাশিত হয়েছে। ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর দখল করে ইসরাইল। ওই সময় থেকে ইসরাইলি নাগরিকরা পশ্চিম তীরে বসতি স্থাপন শুরু করে। দখলকৃত ভূমিতে আন্তর্জাতিক আইন অনুসারে যেকোনো স্থাপনা নির্মাণ অবৈধ হলেও এখনো পর্যন্ত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ করে আসছে ইসরাইলি কর্তৃপক্ষ। ১৯৯৩ সালে অসলো শান্তিচুক্তির মাধ্যমে পশ্চিম তীর থেকে ধীরে ধীরে ইহুদি বসতি সরিয়ে নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তার নিয়ন্ত্রণ হস্তান্তরের কথা থাকলেও ইসরাইল এ বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেয়নি। উপরন্তু, পশ্চিম তীরে নতুন নতুন অবৈধ বসতি নির্মাণ অব্যাহত রেখেছে ইসরাইলি কর্তৃপক্ষ। বর্তমানে জেরুসালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ২৫৬টি বসতিতে প্রায় সাত লাখ ইসরাইলি ইহুদি বাস করছে। সূত্র : আল-জাজিরা
3
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় মানে নক আউট পর্বের দিকে এক পা দিয়ে ফেলা। সে কাজই করে ফেলেছে 'এফ' গ্রুপের দল মেক্সিকো এবং সুইডেন। অন্য দিকে বিপদে জার্মানী এবং দক্ষিণ কোরিয়া। প্রত্যেকেরই এখন দু'টি করে ম্যাচ বাকি। তবে এক ম্যাচে জিতে মেক্সিকো কিছুটা নিশ্চিত হলেও বেশ টেনশনে সুইডেন। তিন পয়েন্টে তাদের ছাড়পত্র মিলবে না দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। অরো তিন পয়েন্ট লাগবে। কপাল ভালো থাকলে ৪ পয়েন্টে পরের ধাপে যাওয়া হতে পারে। কিন্তু সুইডেনের তো নিশ্চয়তা নেই পরের দুই খেলা থেকে অন্তত এক পয়েন্ট পাওয়ার। কারণ তাদের দুই প্রতিপক্ষ শক্তিশালী জার্মানী এবং মেক্সিকো। তাই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের পর পরের দুই ম্যাচ নিয়ে টেনশন করতে দেখা গেছে সুইডেনের ফুটবলার আলবিন একডাল, পনথুস জানসন, লর্ড উইগ অগাস্টিনসনদের। তাদের একটাই বক্তব্য, কোরিয়াকে আমরা হারাতে পেরেছি ঠিকই কিন্তু জার্মানী এবং মেক্সিকোর বিপক্ষে জয় পাওয়াটা বেশ কঠিন। দুই দলই বেশ ভালো দল। ডিফেন্ডার জানসনের মতে, 'আমাদের শুরুটা ভালো হয়েছে। এমন শুরু সবাই চায় গ্রুপের প্রথম ম্যাচে। কিন্তু পরের রাউন্ডে যেতে আমাদের অন্তত একটি জয় পেতে হবে জার্মানী বা মেক্সিকোর বিপক্ষে। দুই দলই টাফ। তাই বলতে পারছি না জয়ের কথা।' মিক্সড জোনে মিডিয়ার সাথে কথা বলা অন্য ফুটবলার হলেন কার্ল গুস্তাভ সেভেনসন। তার বক্তব্য, গ্রুপটা কঠিন করে দিয়েছে মেক্সিকো। জার্মানদের বিপক্ষে তাদের জয় পাল্টে দিয়েছে চিত্র। আমি বিস্মিত হয়েছি মেক্সিকানদের পারফরম্যন্সে। আসলে জার্মানী মনে করেছিল তারা সহজে পার পেয়ে যাবে। কিন্তু মেক্সিকোর জয় এখন তাদেরই বিপদ বাড়িয়ে দিয়েছে। মিডফিল্ডার আলবিন একডালের মতে, 'মেক্সিকোর কাছে হারলেও জার্মানী এখন বিশ্বের এক নাম্বার দল। সুতরাং তাদের বিপক্ষে তিন পয়েন্ট পেতে হলে সব সুইডিশ ফুটবলারকে শতভাগ দিয়ে খেলতে হবে। ভুলে গেলে চলবেনা বর্তমান চ্যাম্পিয়নদের এখন বাঁচা মরার লড়াই। তারাও জয়ের মরিয়া চেষ্টা চালাবে আমাদের বিপক্ষে।' এরপরই তিনি শোনান আশার বাণী। 'আমাদের ডিফেন্স লাইন ভালো। কোরিয়ানরা তো সুযোগই পায়নি আমাদের সাথে। তবে জার্মানীর আক্রমণভাগও ভালো। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে মেক্সিকানরা প্রমাণ করেছে তারা কতটা শক্তিশালী।' একই বক্তব্য অগাস্টিনসনেরও। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে ডিফেন্ডার এমিল ক্রাফত জানান, আমাদের আরো ২/৩ গোল বেশি দেয়া উচিত ছিল। তবে পেনাল্টি নিয়ে কোনো সন্দেহ নেই। তার ও চিন্তায় জার্মানীর বিপক্ষে ২৩ জুনের ম্যাচ নিয়ে। বলেন, 'যদিও জার্মানী এখন চাপে আছে। আমরা এই সুযোগই কাজে লাগাতে চাই।'
12
জমিয়ে গরমের ছুটি কাটাচ্ছেন সারা আলি খান। ভাবছেন মুম্বাইয়ের এই প্যাঁচপ্যাঁচে গরমে কী করে দিব্যি আছেন? তাহলে জানিয়ে রাখা ভালো, এইমুহূর্তে মুম্বাইতেই নেই সাইফের পুত্র-কন্যা। বর্তমানে বরফ ঘেরা পাহাড়ের কোলে গরমের ছুটি কাটাচ্ছেন সারা-ইব্রাহিম। আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন 'সিম্বা '-র নায়িকা। ছবিতে দেখা যায়, সাদা তুলোর মতো বরফ ঘেরা অঞ্চলে একটি স্নোমোবাইল গাড়ির ওপর বসে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে রয়েছেন সারা। দূরে দৃশ্যমান ঝাউ গাছের সারির সঙ্গে বরফে মোড়া পাহাড়ের সারি। পায়ে কালো রঙের পাহাড়ি অঞ্চলে চলাফেরার জন্য জিটিএক্স বুটের সঙ্গে সারা পরে রয়েছেন ধূসর, কালো রঙের শীতপোষাক। তাকে যোগ্য সংগত করেছেন ভাই ইব্রাহিম। সাদা-নীল মিশেলের শীত পোষাক আর স্পাইক চুলে ইব্রাহিমকেও লাগছে বেশ। তবে ক্যামেরার দিকে না তাকিয়ে স্নোমোবাইল গাড়িটি ছুঁয়ে রুপোলি পর্দার তারকাদের মতোই পোজ দিয়ে রয়েছেন তিনি। এদিকে তারা কোন জায়গায় ছুটি কাটাচ্ছেন তা না জানালেও গন্তব্যে পৌঁছানোর আগেই সামাজিক মাধ্যমে বিমানের জানলা থেকে তোলা বরফ ঘেরা সারি বেঁধে দাঁড়িয়ে থাকা পাহাড়ের ছোট্ট ভিডিও তুলে পোস্ট করেছিলেন সারা। ভিডিওর ব্যাকগ্রাউন্ড স্কোরে জুড়েছিলেন রণবীর-দীপিকা অভিনীত ' তামাশা ' ছবির ' সফরনামা ' গানের অংশবিশেষ। কাজ থেকে ছুটি পেলেই ছুটি কাটিয়ে আসেন এই অভিনেত্রী। কখনও ভাইয়ের সঙ্গে তো কখনও নিজের ' গার্লস গ্যাং ' এর সঙ্গে। কিছুদিন আগেই সমুদ্রে ছুটি কাটাতে দেখা গেছিল তাকে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে স্যুইমিং কস্টিউম পরা নিজের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সারা।
2
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সহজ করতে লৌহজং চ্যানেলে পদ্মা নদী খননের জন্য অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। একইসঙ্গে তিনি আগামী ডিসেম্বরের মধ্যে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটের বিভিন্ন অবকাঠামোর নির্মাণকাজ শেষ করারও নির্দেশ দেন। মঙ্গলবার নৌমন্ত্রী আকস্মিকভাবে লৌহজং চ্যানেল ও কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শনে গিয়ে এসব নির্দেশ দেন। এ সময় বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, সদস্য (প্রকৌশল) মো. মফিজুল হক, পরিচালক (বন্দর) শফিকুল হক, প্রধান প্রকৌশলী (সিভিল) সাইদুল ইসলাম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রাকিবুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে এ রুটে ফেরি বা লঞ্চে নদী পার হতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে। নদী খনন হলে ৪০ মিনিট লাগবে। বর্তমানে ১১টি ড্রেজার খননকাজের জন্য মোতায়েন রাখা হয়েছে। এছাড়া প্রায় ২০ একর জমির ওপর কাঁঠালবাড়ি ঘাটের পার্কিং ইয়ার্ডসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এটিকে অত্যাধুনিক ঘাটে উন্নীত করা হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।
6
হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৯। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৫ শতাংশ।নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৪১ জন, বানিয়াচংয়ের ২২ জন, বাহুবলের ৩ জন, চুনারুঘাটের ১৪ জন, নবীগঞ্জের ২২ জন, মাধবপুরে ১৮ জন, লাখাইর ৬ জন ও আজমিরীগঞ্জে ২ জন।মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯৩ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন।
6
গোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও ছয় জন। নিহত ব্যক্তিরা হলেন- কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত তারা আলী মোল্লার ছেলে মহিদুল মোল্লা (৩৫) ও তার মা মরিয়ম বেগম (৬০)। আহত ব্যক্তিদের মধ্যে মহিদুলের খালা আয়েশা বেগম (৪৫) ও ফিরোজা বেগমকে (৪০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত মহিদুলের স্ত্রী সুমি বেগম (৩০), মেয়ে মীম (১১), ছেলে মোমিন (৭) ও খালাত বোন বৈশাখীকে (১০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল বারেক জানান, সকালে মহিদুল ফুকরার গ্রামেরবাড়ি থেকে প্রাইভেটকার চালিয়ে মা, স্ত্রী, ছেলে, মেয়ে, ২ খালা ও খালাত বোনকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে যান। সমাধিসৌধ পরিদর্শন করে তারা ওই প্রাইভেটকারে করে ফুকরার উদ্দেশ্যে রওনা দেন। পথে পাথালিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে তাদের প্রাইভেটকারটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে চাকা ফেটে সেটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মহিদুল নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মরিয়ম বেগম মারা যান। নিহত মা-ছেলের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
6
সুইজারল্যান্ডের জেনেভায় বহু প্রতিক্ষিত সাক্ষাৎ সম্পন্ন হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। কয়েক ঘণ্টার সাক্ষাৎ শেষে দুই প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতিতে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে পরমাণু যুদ্ধ এড়িয়ে চলার কথা জানিয়েছেন। এতে শিগগিরই পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে দ্বিপক্ষীয় কৌশলগত সংলাপ শুরু করতে নিজেদের সম্মতির কথাও জানিয়েছেন বাইডেন ও পুতিন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা ও রাশিয়া এ পর্যন্ত একথা প্রমাণ করেছে যে, তারা চরম উত্তেজনাকর মুহূর্তেও সামরিক সংঘাত ও পরমাণু যুদ্ধ এড়িয়ে যেতে সক্ষম। বিবৃতিতে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক দ্বিপক্ষীয় স্টার্ট চুক্তি নবায়নের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, এ থেকে বোঝা যায়, দু'দেশ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে পুতিনের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, রাশিয়া ও আমেরিকার মধ্যে সম্পর্ক ও সহযোগিতার উন্নয়ন শুধু দু'টি দেশের স্বার্থ রক্ষা করবে না সেইসঙ্গে তা গোটা বিশ্বের কল্যাণ বয়ে আনবে। তিনি ইরানের পরমাণু সমঝোতা নিয়েও রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপ হয়েছে বলে জানান। সূত্র : পার্সটুডে। বিডি-প্রতিদিন/শফিক
3
কালজয়ী 'কাভি খুশি কাভি গম' ও শাহরুখ খান, কাজল আর রানি মুখার্জির সুপারহিট ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' দেখেননি এমন মুভিপ্রিয় কমই আছেন। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটির জনপ্রিয়তা এখনও কমতি নেই। করণ জোহরের সেই সিনেমার জনপ্রিয় চরিত্র 'সাইলেন্ট সর্দার'। পুরো ছবিজুড়ে আকাশের তারা গুনে যে শিশুশিল্পী সবার মন কেড়েছে। সেই পারজান এখন ২৯ বছরের যুবক। জানিয়েছেন, বছর ঘুরলেই বসছেন বিয়ে পিঁড়িতে।পাত্রী বন্ধু ডেলনা স্রফ। সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের ঘোষণা দিয়েছেন পারজান। সঙ্গে শেয়ার করেছেন বান্ধবীর সঙ্গে ছবি। জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই তারা বিয়ে করছেন। 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে পারজানমুম্বাইয়ের এক পার্সি পরিবারে জন্ম পারজানের। ভাই এবং মা-বাবার সঙ্গে মুম্বাইয়েই থাকেন। এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক করেছেন। 'কুছ কুছ হোতা হ্যায়' ছবি দিয়েই পারজানের অভিষেক হয়। এরপর 'মোহাব্বাতে', 'জুবেইদা', 'কাভি খুশি কাভি গম' ছবিতেও পারজানকে দেখা গিয়েছে। 'পকেটমানি' নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রযোজনা করেছেন। সেটিতে অভিনয় না করলেও গল্পটা তারই লেখা।
2
আবহাওয়ার অনুকূল থাকায় পাটকেলঘাটায় উঁচু জমিতে আমন চাষে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। অপেক্ষাকৃত উঁচু জমিতে কৃষক পাট কেটে ধান চাষ করেছেন। এ বছর চাষ করা হয়েছে ব্রি-৭৫ জাতের ধান।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ৭শ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভারী বর্ষণে নিচু এলাকার জমির ধান ডুবে গেলেও উঁচু জমিতে ধানের ফলন বেল ভালো হবে বলে ধারণা করছে কৃষক।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব কৃষকই পাট কেটে জমিতে ধান রোপণ করেছে।গতকাল বৃহস্পতিবার পাটকেলঘাটার জুজখোলা গ্রামের কৃষক হাবিবুর রহমান, আসাদুল গাজি জানায়, গত বছর ভালো ফলন হওয়ায় এ বছর তিনি ব্রি-৭৫ ও ব্রি ধান-৪৯ রোপণ করছেন। তিনি জানান, নিজের সামান্য জমি থাকলেও অন্যের জমিতে বর্গা চাষ করেন তিনি।কৃষক শফিদুল ইসলাম জানান আমাদের এলাকা জমি গুলো নিচু একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় সহজে পানি নামতে পারে না তাই আমরা কৃষি বিভাগের পরামর্শে বিআর-১০ ও ৫২ এই ধান গুলো চাষ করি। তা ছাড়া পাটকাটা উঁচু জমিতে ব্রি-২৮ ৩৩,৭৫ জাতের চাষ করি। বিঘা প্রতি উৎপাদন খরচ হবে ৬ থেকে ৭ হাজার টাকা। সেচ না লাগায় খরচ একটু কম।আমতলাডঙ্গা গ্রামের কৃষক শহিদুল গাজী বলেন, এক বিঘা জমির রোপণের জন্য চাষ দিতে হচ্ছে ২ থেকে ৩টি করে। এ জন্য বিঘা প্রতি এবার সবকিছু মিলে উৎপাদন খরচ হতে পারে ৭ থেকে ৮ হাজার টাকা।স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল জানান, আমরা কৃষকদের সুষম মাত্রা সার ব্যবহার, জৈব ও অজৈব, গুটি ইউরিয়া সার প্রয়োগ, পার্সিং আলোক ফাঁদ স্থাপনের মাধ্যমে ক্ষতিকর পোকা-মাকড় উপস্থিতি নির্ণয় বিষয়ক পরামর্শ দিচ্ছি।তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, এ বছরে আবহাওয়া রোপণ আমনের জন্য বেশ উপযোগী। বৃষ্টির কারণে নিচু এলাকায় কৃষকের আমনের ক্ষতি হলেও উঁচু জমিতে ধানের ফলন বেশ ভালো হবে।
6
মুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহে ফল ও ফুল নিয়ে অসুস্থ মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন সন্তান কমান্ড। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন তাঁরা। বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এমন ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছে অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।গত শনিবার সদর উপজেলার চর এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের দেখতে যান বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ তরফদার, জেলা শাখার আহ্বায়ক শফিয়েল আলম সুমন, সদস্যসচিব ইয়াসির আরাফাত দীপ, যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান বিপ্লব, জেলা সদস্য দুলাল মিয়া, মহানগর নেতা আলমগীর হোসেন প্রমুখ।হারুন অর রশিদ তরফদার বলেন, যারা দেশ স্বাধীন করেছে, যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, তাঁদের অনেকে ভীষণ অসুস্থ। তাদের খোঁজ কেউ নেয়নি। তাই আমরা বিষয়টি অনুধাবন করতে পেরে ফুল ও কিছু ফল উপহার দিচ্ছি।
6
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৩মে থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। পূর্বের সিদ্ধান্তই বহাল রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক ভার্চুয়াল সংলাপে এ কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন। সচিব বলেন, করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু করেছি। তার পাশাপাশি মাধ্যমিকের শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইনমেন্টের কাজ দেয়া হচ্ছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে আগামী বছরের জাতীয় বাজেটে শিক্ষার বরাদ্দ বাড়ানো হবে। বাজেটে শিক্ষাকে অধিক গুরুত্ব দেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে বাজেটের আকার বড় করলেও সমস্যা সমাধান হয় না, এটি ব্যবহারে পরিকল্পনা, সক্ষমতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ঈদুল ফিতরের পর ২৩ মে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শিক্ষাকার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
6
আজারবাইজান সরকার যখন সরল ও নিশ্চিন্ত মনে আর্মেনিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তখন বাকু সরকারের এক শ্রেণির কর্মকর্তারা গণমাধ্যমগুলোতে ইরানবিরোধী প্রচারণায় লিপ্ত। আজারবাইজানের গণমাধ্যমগুলোর ইরানবিরোধী প্রচারণা থেকে বোঝা যায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আজারবাইজানের সম্পর্কের ব্যাপারে ওই দেশটির এলহাম আলিয়েভ সরকার ও জনগণের মধ্যে দৃষ্টিভঙ্গিগত বিরাট পার্থক্য রয়েছে। আজারবাইজানের এসব ব্যক্তিরা সরাসরি সম্প্রচারিত টিভি সাক্ষাৎকারে বলেছেন, আজারবাইজানের মুসলিম জনগণ ৭০ বছর ধরে কমিউনিস্ট শাসনের অধীনে থাকলেও তারা নিজেদের ধর্মকে হেফাজত করেছে এবং কোনো শক্তিই তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। ধর্মীয় সংগঠন জামেয়া দ্বীনি আজারবাইজান নেতা হাজ ইলকার ইব্রাহিম ওগলু ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক হুমকির কথা উল্লেখ করে বলেছেন, বর্ণবাদী ও দখলদার ওই শক্তির পক্ষে ইরানের বিরুদ্ধে দেয়া হুমকি বাস্তবায়নের কোনো ক্ষমতা নেই। সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে নজিরবিহীন ও বিস্ময়করভাবে আজারবাইজানের বাইরের শত্রু হিসেবে আর্মেনিয়ার পরিবর্তে ইরানকে চিহ্নিত করেন। তাই এতে কোনো সন্দেহ নেই যে ইরানের বিরুদ্ধে আজারবাইজানের প্রেসিডেন্টের এ বক্তব্যের পেছনে বাকুতে ইসরাইলি কূটনীতিক ও তাদের সমর্থক কিছু রাজনীতিবিদের ইন্ধন রয়েছে। কিন্তু দেশটির সরকারের এটা জেনে রাখা উচিত যে ইরান বিরোধী অবস্থান নিয়ে তাদের কোনো লাভ হবে না। দেশটির প্রভাবশালী ধর্মীয় নেতা হাজ ইলকার ইব্রাহিম ওগলুও এ কথাই বলছেন। তিনি বলেছেন, 'আমরা বহুবার সতর্ক করে বলেছি আমাদের মাটিতে বসে ইসরাইল ইরানের বিরুদ্ধে কোনো বার্তা, হুমকি বা তৎপরতা চালাতে পারেনা। এটা খোদ আজারবাইজানের জন্যই ক্ষতিকর।' যাইহোক, ইসরাইল ইরানের উত্তরাঞ্চলীয় আজারবাইজানে বেশ তৎপর রয়েছে এবং ধারণা করা হচ্ছে ইরানের সরকার ও জনগণের বিরুদ্ধে ঘৃণা ও অপপ্রচার ছড়িয়ে ইসরাইল আসলে এ অঞ্চলে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে ইলহাম আলিয়েভ সরকারের অনুগত কিছু গণমাধ্যম এটা তুলে ধরার চেষ্টা করছে যে তুরস্ক, পাকিস্তান ও ইসরাইল হচ্ছে আজারবাইজানের মুসলিম জনগণের প্রকৃত বন্ধু যা কিনা গতবছর দ্বিতীয় কারাবাখ যুদ্ধে প্রমাণিত হয়েছে। এদিকে, আজারবাইজানের সরকারি ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও বাকুর তথাকথিত মিত্র দেশের পতাকা উত্তোলন করতে সেদেশের মুসলিম জনগণকে বাধ্য করছে যাতে জনমনে ইরান বিরোধ মনোভাব জাগিয়ে তোলা যায়। এ ছাড়া আজারবাইজানে ইরানের সাহায্য পাঠানো বন্ধের বিষয়েও কথাবার্তা চলছে। পর্যবেক্ষকরা বলছেন, আজারবাইজানে ইরান বিরোধী তৎপরতার ফলে কেবল দখলদার ইসরায়েল লাভবান হবে এবং এ অঞ্চলের মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হবে। তাই ইরানের ব্যাপারে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলা উচিত। সূত্র: পার্সটুডে বিডি প্রতিদিন/আরাফাত
3
রাশিয়ায় একটি বাসে বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি। রুশ সংবাদমাধ্যম আরআইএ জানায়, বৃহস্পতিবার রাতে মধ্যাঞ্চলীয় ভরোনেঝ শহরে একটি বাসে বিস্ফোরণ ঘটে। ওই সময় বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগের বরাতে আরআইএ বলছে, এ বিস্ফোরণে একজন নারী নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে নিহত নারীর পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌছেছেন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) কর্মকর্তারা। তদন্ত শুরু হয়েছে। তবে এ বিস্ফোরণের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি। কারণ অনুসন্ধানে সব ধরনের সম্ভাব্যতা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
3
ফুলপুরে বিয়ের দাবিতে এক তরুণী তাঁর প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন। এ ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছেন। সম্পর্কের কথা অস্বীকার করেছে তাঁর পরিবার।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ীর এক তরুণীর সঙ্গে ফুলপুর উপজেলার মাজারুলের (২৬) সঙ্গে পরিচয় হয় ঢাকায়। একসঙ্গে কাজ করায় সময় পরিচয়ের একপর্যায়ে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জেরে ওই তরুণীর কাছ থেকে বিভিন্ন প্রলোভনে দুই লাখ টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ উঠেছে।আরও জানা গেছে, ওই তরুণী মাজারুলকে বিয়ের কথা বললে তিনি এড়িয়ে যান এবং টাকা দিতে অস্বীকার করেন। উপায় না পেয়ে ওই তরুণী গত শুক্রবার বিকেল থেকে বিয়ের দাবিতে তাঁর বাড়িতে অবস্থান নেন। এরপর থেকেই ওই যুবক পলাতক রয়েছেন। ফলে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।এ বিষয়ে ওই যুবকের মা দাবি করেন, ওই মেয়ের সঙ্গে তাঁর ছেলের কোনো সম্পর্ক নেই।ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রেমের সম্পর্ক থেকে ওই মেয়ে বিয়ের দাবি নিয়ে ছেলের বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
6
রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকার একটি বাসা থেকে একই সঙ্গে আপন তিন বোন নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেছেন সাজিদ নওরিন নামের এক নারী।গতকাল বৃহস্পতিবার নওরিনের বোনের তিন মেয়ে নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (ডিজি) ( নং-৮৭৫) করেছেন। জিডির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদুজ্জামান।সাধারণ ডায়েরির বিষয়ে শাহেদুজ্জামানন বলেন, নিখোঁজ তিন বোন শেখেরটেক এলাকায় তাদের ছোট খালার বাসায় থেকে পড়াশোনা করত। তাদের মধ্যে একজন এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী ও অপর আরেক জন দশম শ্রেণির শিক্ষার্থী। আমরা কাজ করছি। কিন্তু কেউ সঙ্গে মোবাইল ফোন নেয়নি।শাহেদুজ্জামান আরো বলেন, নিখোঁজ তিন জন খালার বাসায় থেকে পড়াশোনা করতেন। তাদের মা বেঁচে নেই। বাবা আরেকটি বিয়ে করে আলাদা থাকে। আমরা তাদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছি।এ বিষয়ে কোনো মামলা হবে কি না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, এই ঘটনায় জিডি হয়েছে। পরিবার কার বিরুদ্ধে মামলা করবে? তিনজনের কেউ মোবাইল ফোন নিয়ে যায়নি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।সাধারণ ডায়েরিতে নিখোঁজ তিন বোনের খালা সাজিদ নওরিন উল্লেখ করেন, তাঁর বড় বোন মৃত তামনিম আরা চৌধুরী, স্বামী রফিকুল ইসলাম এর তিন কন্যা মোসা. রোকেয়া আরা (১৮), জয়নব আরা (১৭) ও খাদিজা আরা (১৬) আমার বাসায় থেকে পড়াশোনা করত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে তিন বোন বের হয়ে যায়।
6