text
stringlengths
1
58.1k
label
int64
0
12
নিয়ন্ত্রণে আনা গেল না পাথরভাঙার কলগুলোকে। আদালতের রায়েও কাজ হয়নি কোনো। এখনও আগের মতোই পরিবেশ সংরক্ষণ বিধিমালা লঙ্ঘন করে সিলেট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট, কানাইঘাট, দক্ষিণ সুরমা উপজেলায় ভাঙা হচ্ছে পাথর। যে যার মতো করে ধানি জমি ছাড়াও সড়কের পাশে, বাড়ি, মসজিদ, মাদ্রাসার সামনেই গড়ে তুলেছেন স্টোনক্রাশার মিল। এ ছাড়া সরকারি জমি দখল করে এসব মিলের কার্যক্রম চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে এ নিয়ে। পাথরভাঙার কল স্থাপনের কারণে কৃষি-প্রকৃতি হারানোর আশঙ্কা করছেন কৃষিবিদরা। সরেজমিন জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গ্রামপুঞ্জি, মোকামবাড়ী গ্রাম, আদর্শগ্রাম ও আসামপাড়ায় শতাধিক স্টোনক্রাশার মিল স্থাপন করা হয়েছে। এ কারণে সেসব গ্রামের হাজার হাজার মানুষ রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে। একইভাবে জৈন্তাপুর ক্যাপ্টেন রশীদ আলী উচ্চ বিদ্যালয়, ক্যাপ্টেন রশীদ আলী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই গড়ে তোলা হয়েছে অসংখ্য স্টোনক্রাশার মিল। আর এসব মিল থেকে সৃষ্টি হচ্ছে শব্দ ও পরিবেশ দূষণ। একইভাবে গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার তামাবিল, সোনাটিলা এবং মোহাম্মদপুর এলাকায় সারি বন বিটের জায়গায় শতাধিক অবৈধ ক্রাশার মেশিন বসানো হয়েছে। জাফলং বন বিটের অফিস থেকে মাত্র ৫০ গজের মধ্যে হলেও কোনো নজরদারি নেই এখানে। সিলেট তামাবিল মহাসড়কের পাশে গ্রিন পার্কের গাছ কেটে মিল মালিকরা ক্রাশার মেশিন স্থাপন করেছেন। এর মাধ্যমে দখল করা হয়েছে বন বিভাগের প্রচুর জমি। জাফলং গ্রিন পার্কের সামনে এসেই পর্যটকদের নাকে রুমাল চেপে যেতে হয় জাফলংয়ের সৌন্দর্য ঘুরতে। একইভাবে কোম্পানীগঞ্জ, কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি ঘিরে গড়ে উঠেছে একাধিক ক্রাশিং মিল। এ ছাড়া সিলেট সদর উপজেলার ধোপাগুল, দক্ষিণ সুরমা উপজেলার কুচাই এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ক্রাশার মিল। ধোপাগুল এলাকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ঘিরেই বেশ কয়েকটি ক্রাশার মিল গড়ে উঠেছে। এসব মিলের ধুলোয় ধূসর বর্ণ ধারণ করেছে রানওয়ের আশপাশের এলাকা। যেখানে-সেখানে গড়ে ওঠা এসব কল পরিবেশ ও জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করায় শহর, পৌরসভা, উপজেলা সদর, গ্রোথ সেন্টার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটার, ধর্মীয় প্রতিষ্ঠান ও বসতবাড়ির ১০০ মিটার এবং প্রধান সড়ক-মহাসড়কের ৫০ মিটারের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান, বসতবাড়ির পাশে কোনো স্টোনক্রাশার মিল চালু না রাখার বিধান দিয়ে প্রণয়ন হয় 'স্টোন ক্রাশিং ক্রাশার মেশিন স্থাপন নীতিমালা ২০০৬'। এরপর ২০১৩ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় 'পরিবেশ সংরক্ষণ বিধিমালা ও স্টোন ক্রাশিং মেশিন স্থাপন নীতিমালা (সংশোধিত ২০১৩)' নামে আরও একটি নীতিমালা করে। অথচ এসব বিধিবিধান মানতে নারাজ সিলেটের স্টোনক্রাশার মিল মালিকরা। তারা যে যার মতো করে যেখানে-সেখানে গড়ে তুলেছেন স্টোন ক্রাশিং জোন। যত্রতত্রভাবে স্টোন ক্রাশিংয়ের জোন গড়ে ওঠার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এ অবস্থায় ২০১৫ সালে হাইকোর্টে রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ২৪ জানুয়ারি আদালত একটি রায় দেন। রায়ে বৈধ ক্রাশিং মেশিনগুলোকে একটি জোনে স্থানান্তর এবং অবৈধ ক্রাশিং মেশিন উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। পাশাপাশি আদালত ২০১৩ সালের সংশোধিত স্টোন ক্রাশিং মেশিন স্থাপন নীতিমালা বাদ দিয়ে ২০০৬ সালের নীতিমালা অনুসরণ করার কথা বলা হয়। আর এসব বাস্তবায়নে সময় দেওয়া হয় এক মাস। অথচ রায়ের পর পেরিয়ে গেছে দু'বছর। কিন্তু যেভাবে ছিল সেভাবেই রয়েছে সব। এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেটের সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ শাহেদা আখতার সমকালকে বলেন, 'কোনো নীতিমালা অনুযায়ী চলছে না এসব মিল। আদালতের রায়টিও আমলে নেওয়া হয়নি। ওই রায়ে ক্রাশিং জোন করে পাথর ভাঙার নির্দেশ থাকলেও সেটি বাস্তবায়িত হচ্ছে না। এতে দিন দিন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।' এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল সমকালকে বলেন, 'এটি একেবারে পরিবেশ আইনের পরিপন্থি। পাথরভাঙার কলগুলো অবৈধভাবে বন বিভাগের জমি দখল করে রেখেছে। পরিবেশের ক্ষতি করে বন বিভাগের জমিতে অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য আমরা পরিবেশ অধিদপ্তরে অবগত করেছি। পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে সেটিও আমরা পরিবেশ অধিদপ্তরেও জানিয়েছি। তারা যদি কোনো উদ্যোগ নেয় তাহলে আমরা সহযোগিতা করব।' এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বিজেন ব্যানার্জি সমকালকে বলেন, 'আমরা অবৈধ মিলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি তালিকা পাঠিয়েছি। পাশাপাশি বিদ্যুতের লাইন কাটার জন্য পল্লী বিদ্যুতের কাছেও বলা হয়েছে।' এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন সমকালকে বলেন, 'পাথরভাঙার মিল আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। পাথরভাঙার মিলের কারণে যে ডাস্ট তৈরি হয়, সেটি ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। পাথরভাঙার ধুলো ধানের পাতার ওপর পড়ার কারণে সূর্যের আলোকরশ্মি সেভাবে ভেতরে পৌঁছায় না। এ কারণে ধান উৎপাদন ভালো হয় না। এ ছাড়া জমির পুষ্টি ক্ষমতা কমে যায়।' তিনি আরও বলেন, কৃষি বিভাগের মাঠ পর্যবেক্ষণে দেখা যায়, পাথরভাঙার কল স্থাপনের প্রবণতা বাড়ছে। বিষয়টি উদ্বেগজনক। ক্ষতির দিকটি এখন হয়তো বোঝা যাচ্ছে না। ভবিষ্যতে পুরো এলাকার কৃষি-প্রকৃতি হারানোর আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক আলতাফ হোসেন সমকালকে বলেন, 'বিষয়টি নিয়ে আমি অবগত আছি। আমরা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানও চালাচ্ছি। স্টোনক্রাশার মিলগুলোকে একটি জোনে নেওয়ার ব্যাপারে তারা একমত হয়েছেন। সে অনুযায়ী জমিও দেখা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।'
6
ময়মনসিংহ শহরতলীর চরকালীবাড়ী এলাকার কেওয়াটখালী রেলওয়ে ব্রিজের নিচ থেকে দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, মুন্না মিয়া (৩৫) ও ইদ্রিস আলী (৪৫)। মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, স্থানীয় লোকজন সকালে দুইটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, নিহত মুন্না মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ১২টি ও ইদ্রিস আলীর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। পুলিশের ধারণা মাদক ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের গুলিতে তারা মারা যান।
6
সদ্য বিদায়ী বছরটা স্বপ্নের চেয়েও সুন্দর কেটেছে মোহাম্মদ রিজওয়ানের। ব্যাট হাতে রীতিমতো একচেটিয়া শাসন করেছেন পাকিস্তানের কিপার-ব্যাটার। একের পর এক রেকর্ড গড়ে বোলারদের 'আরামের ঘুম হারাম' করে তুলেছিলেন তিনি।নতুন বছরের শুরুতে সেটির পুরস্কারই পেলেন রিজওয়ান। পাকিস্তানের সবচেয়ে দামি ক্রিকেটারের স্বীকৃতি জুটল তাঁর। সে সঙ্গে দেশটির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও হয়েছেন তিনি। গতকাল রাতে ২০২১ সালের পারফরম্যান্সের ভিত্তিতে 'পিসিবি অ্যাওয়ার্ড' ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।সবচেয়ে দামি হওয়ার লড়াইয়ে রিজওয়ানের সঙ্গে ছিলেন হাসান আলী, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। তাঁদের পেছনে ফেলে সেরার মুকুট জিতলেন রিজওয়ান। গত বছর টেস্টে ৪৫৫, ওয়ানডেতে ১৩৪ ও টি-টোয়েন্টিতে 'ঈর্ষণীয়' ১৩২৬ রান করেছেন রিজওয়ান। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান (১৩২৬) করার রেকর্ড গড়েন তিনি। বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার নিদা দার।দুই ক্যাটাগরিতে রিজওয়ানের সঙ্গে পেরে না উঠলেও অধিনায়ক বাবর ও পেসার হাসানকে নিরাশ হতে হয়নি। বাবর জিতেছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার, আর হাসান পেয়েছেন সেরা টেস্ট খেলোয়াড়ের স্বীকৃতি।সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন শাহিন শাহ আফ্রিদি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ইতিহাস গড়ার রাতে রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে অবিশ্বাস্য দুটি ডেলিভারিতে আউট করেছিলেন তিনি।সেই বিশ্বকাপেই ম্যাচ শেষে পাকিস্তান দলের নামিবিয়ার ড্রেসিংরুমে গিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনাটি পেয়েছে সেরা প্রাণবন্ত মুহূর্তের (স্পিরিট অব ক্রিকেট) পুরস্কার। পিসিবি অ্যাওয়ার্ড ২০২১সবচেয়ে মূল্যবান ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানবর্ষসেরা টেস্ট ক্রিকেটার হাসান আলীবর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর আজমবর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানপ্রভাবশালী পারফরম্যান্স শাহিন শাহ আফ্রিদিবর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রবর্ষসেরা নারী ক্রিকেটার নিদা দারবর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার শাহিবজাদা ফারহানবর্ষসেরা আম্পায়ার আসিফ ইয়াকুবসেরা প্রাণবন্ত মুহূর্ত পাকিস্তান দলের নামিবিয়ার ড্রেসিংরুম পরিদর্শন
12
টাঙ্গাইলের সখীপুরে অসহায় দুস্থদের মাঝে ঢেউটিন ও ঘর নির্মাণের খরচ বাবদ চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম উপজেলার ৯৯ জন উপকারভোগীর হাতে ঢেউটিন ও চেক তুলে দেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দকৃত উপজেলার বিভিন্ন গ্রামের ৯৯ জন উপকারভোগীর মাঝে ১০৫ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ৯৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারির সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
6
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আরেক হেভিওয়েট প্রার্থী সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা শহীদ খাকান আব্বাসির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ও অল পাকিস্তান মুসলিম লীগের প্রধান পারভেজ মোশাররফের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। মঙ্গলবার মনোনয়নপত্রে তথ্য না দেওয়া বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তারা। প্রার্থীরা এখন নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। ২২ জুন পর্যন্ত আপিল গ্রহণ করবে পাকিস্তানের নির্বাচন কমিশন। ২৭ জুনের মধ্যে এসব আবেদনের সুরাহা করা হবে। এরপর ২৮ জুন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৯ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৩০ জুন। প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই দেশটির জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাতিল হওয়া তালিকায় আরো রয়েছেন, মুত্তাহিদা কউমি মুভমেন্টের ফারুক সাত্তার, পিটিআইয়ের আয়েশা গুলালি ও পিএমএল-এনের সরদার মেহতাব খান আব্বাসি। নানা কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এদিকে, পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি, পিএমএল-এনের হামজা শাহবাজ ও মরিয়ম নওয়াজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
3
'সিনেমার নায়িকা হলে একধরনের পরিচিত পাওয়া যায়, কিন্তু নায়িকা হয়ে দীর্ঘপথ পাড়ি দেওয়া সহজ নয়। সময়ের পালাবদলের সঙ্গে পর্দার নায়ক-নায়িকা বদলে যায়। জায়গা দখল করে নেয় নতুনরা। এটাই রীতি। এ জন্য শুরুতে নায়িকা হওয়ার বাসনা থাকলেও এখন চরিত্রাভিনেত্রী হিসেবে বেঁচে থাকতে অভিনয় করে যাচ্ছি। নায়িকা নয়, যে চরিত্রে অভিনয় করব, সেটা গুরুত্বপূর্ণ কি-না সেটিই এখন যাচাই করি।' বললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত অভিনেত্রী তমা মির্জা। যিনি এরই মধ্যে 'নদীজন', 'গ্রাস', 'চল পালাই', 'মন বোঝেনা'সহ আরও বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছেন। তবে একটি ছবিই তার অভিনয় লক্ষ্য বদলে দিয়েছে। যে কারণে তিনি এখন নায়িকার চেয়ে অভিনীত ছবির চরিত্রকে গুরুত্ব দিচ্ছেন। তমা নিজেই স্বীকার করলেন সে কথা। অকপটে বলে দিলেন, 'শুধু নায়িকা হয়ে বেঁচে থাকা সত্যিই কঠিন। জনপ্রিয়তা পেলেও নির্দিষ্ট একটি সময়ে নিজের কোনো অবস্থান থাকে না। দেশীয় ছবির ক্ষেত্রে এটা বেশি চোখে পড়ে। কারণ এদেশের ছবির বেশির ভাগ গল্প নায়ককেন্দ্রিক। নায়ক এবং তার পরিবার, প্রিয়জন কিংবা তার কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কাহিনী নানা দিকে মোড় নেয়। নায়িকাকে প্রয়োজন হয়, তার প্রেমিকা হিসেবে দেখানোর জন্য। রোমান্টিক গল্পের ছবিতে নায়িকারা কিছুটা গুরুত্ব পান। কিন্তু সেখানেও ঘুরেফিরে নায়কই প্রধান হয়ে ওঠেন। তাই অভিনয়ের ভালো বা মন্দ তুলে ধরার সুযোগও থাকে কম। কিন্তু আমি তো সিনেমার পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাই না। অভিনয়ের মধ্য দিয়েই দর্শকের মনে অনেকদিন বেঁচে থাকতে চাই। এ জন্য যে চরিত্র দর্শক অনেকদিন মনে রাখবেন, এমন কিছু চরিত্রের অভিনয় দিয়ে দীর্ঘপথ পাড়ি দিতে চাই।' তমা মির্জার এ কথায় বোঝা গেল, অভিনয় দিয়ে জনপ্রিয়তা পাওয়ার চেয়ে দর্শকের মনে স্থায়ী আসন করে নেওয়াই তার লক্ষ্য। 'নদীজন' ছবিতে অনবদ্য অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কারণেই কি তার চিন্তাধারা বদলে গেছে? এই প্রশ্ন করতেই তমা বলেন, 'এটা ভাবলে ভুল হবে না। এ কথা ঠিক যে, 'নদীজন' বা 'গ্রাস'-এর আগে যেসব ছবিতে অভিনয় করেছি, সেগুলো আমাকে দর্শকের সামনে পরিচয় করিয়ে দিয়েছে। কিন্তু অভিনয়ের তৃষ্ণা মেটাতে পারেনি। ভালো কিছু কাজের জন্য সবসময়ই তৃষ্ণা ছিল আমার। এই তৃষ্ণা অনেকের চেয়ে বেশি বলেই আমার মনে হয়। যখন কাউকে নিজের অভিনয় দেখার কথা বলব, তখন কিন্তু 'গ্রাস' বা 'নদীজন' ছবির কথাই চলে আসবে। অন্যান্য ছবির কথা হয়তো সেভাবে বলব না। জানি অন্য ছবিগুলো কারও না কারও ভালো লেগেছে। কিন্তু সেখানে দর্শক আমার অভিনয় দেখার কতটা সুযোগ পেয়েছেন- সেটাও ভাবার বিষয়। নিজেকে ভেঙে নানা চরিত্রের মধ্য দিয়ে যদি পর্দায় তুলে ধরতেই না পারি, তাহলে অভিনয়ের বড় অঙ্গনে পথচলার কোনো মানে নেই। তাই আগামী দিনগুলোয় চাইব, ভালো কিছু ছবিতে কাজ করতে। আর দায়বদ্ধতার কথা যেটা জানতে চাইলেন, সেটাও কিছুটা আছে। কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর কিছুটা হলেও আত্মবিশ্বাসী হয়েছি। চেষ্টায় ভালো কিছু করা সম্ভব- এটা মনে-প্রাণে বিশ্বাস করি। আবার এটাও সত্যি যে, 'নদীজন' ছবির ছায়া চরিত্রে আমার জায়গায় যদি অন্য কেউ অভিনয় করতেন, তাহলেও এই চরিত্র দর্শকের মনে দাগ কাটত। কারণ একটিই- চরিত্রকে কীভাবে ভেতর থেকে বের করে আনতে হয় তা পরিচালক শাহনেওয়াজ কাকলী ভালোভাবেই জানেন। তাই ছায়া চরিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কৃতিত্বটা তারই প্রাপ্য।' তমার ইচ্ছার কথা জানা হলো। এখন প্রশ্ন হলো, তিনি যেভাবে নিজেকে পর্দায় তুলে ধরতে চান, সেভাবে তুলে ধরার কতটা সুযোগ আছে? এর জবাবে তমা বলেন, 'গত কয়েক বছরে বেশ কিছু ভালো ছবি তৈরি হয়েছে। আশার কথা হলো, এই সংখ্যা দিন দিন বাড়ছে। যদিও ভালো ছবিগুলো অনেক শিল্পীর মাঝে ভাগাভাগি হয়ে যাচ্ছে। তাই তৃষ্ণা অনেকটাই থেকে যাচ্ছে। তার পরও খুশি- 'কাঠগড়ায় শরৎচন্দ্র', ভিন্ন ধাঁচের সিনেমা এবং 'গহিনের গান'-এর মতো নতুন ধারার মিউজিক্যাল মুভিতে কাজের সুযোগ পাওয়ায়। সুমন রেজার 'ঝুম' নামের আরেকটি ভিন্ন ধরনের ছবিতে কাজের সুযোগ হয়েছে। এটাই আমাকে আরও ভালো কিছু করার প্রেরণা জোগাচ্ছে। আমার ছবির সংখ্যা কম, কিন্তু সংখ্যার চেয়ে যে বিষয়টি গুরুত্ব পেয়েছে, সেটা হলো কাজের মান। এ ছবিগুলোয় অভিনয় করে অনেক কিছু জানা এবং শেখার সুযোগও পাচ্ছি। পরিণত শিল্পী হওয়ার জন্য এটাও কম গুরুত্বপূর্ণ নয়। আর শেষ কথা এটাই যে, ভালো কাজের মধ্য দিয়েই আমি দর্শকের মাঝে বেঁচে থাকতে চাই।"
2
প্রথমবারের মতো তিব্বতে সফর করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত তিন দশকের বেশি সময়ের মধ্যে এটিই ছিল দেশটির শীর্ষ কোনো নেতার তিব্বত ভ্রমণ। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি। গত বুধবার তিব্বতের দক্ষিণ-পূর্বে নিয়াংঝি মেইনলিং বিমানবন্দরে পৌঁছান শি জিনপিং। সিসিটিভির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, চীনা প্রেসিডেন্ট তিব্বতে পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানাতে আসেন অনেকে। তারা তিব্বতের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। এ সময় তাদের চীনের পতাকা ওড়াতে দেখা যায়। এরপর তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। পরে শি জিনপিং ইয়াং সেতু পরিদর্শন করেন। সেখান থেকে তিনি ইয়ারলুং সাংপো ও ইয়ান নদীবাহিত এলাকার পরিবেশ সুরক্ষা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নিয়াংঝি শহরের উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয় খতিয়ে দেখতে নিয়াংঝি সিটি প্ল্যানিং মিউজিয়ামসহ নানা এলাকা পরিদর্শন করেন শি। বৃহস্পতিবার তিনি নিয়াংঝি রেলস্টেশনে যান। সেখানে তিনি সিচুয়ান-তিব্বত রেলওয়ের কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি ট্রেনে রাজধানী লাসার উদ্দেশে রওনা দেন। শি জিনপিংয়ের আগেও তিব্বত সফরে গেছেন। তবে প্রেসিডেন্ট হিসেবে নন। ১৯৯৮ সালে প্রথম তিনি ফুজিয়ান প্রদেশ থেকে দলের প্রধান হিসেবে তিব্বত যান। পরে ২০১১ সালে সফর করেন চীনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ১৯৯০ সালে সর্বশেষ চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন তিব্বতে যান।
3
লালমনিরহাটের বুড়িমারীতে ট্রলির ধাক্কায় চাঁন মিয়া (৪০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ভ্যানের আরো দুই যাত্রী আহত হয়েছেন। আজ রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের কামারেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া পাটগ্রাম উপজেলা বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ট্রলি বুড়িমারী থেকে পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি ভ্যানকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চাঁন মিয়া মারা যান। এ সময় আহত হন ভ্যান চালকসহ দুই যাত্রী। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বুড়িমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলের প্রতি দেয়া তার প্রতিশ্রুতি দৃঢ়ভাবে সুরক্ষিত রয়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে ইসরাইলের প্রেসিডেন্ট রিওভেন রিভলিনের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই ইসরাইলের শীর্ষ কোনো নেতার সাথে জো বাইডেনের প্রথম বৈঠক। বৈঠকে বাইডেন ইসরাইলি প্রেসিডেন্টকে বলেন, 'ইসরাইলের প্রতি আমার প্রতিশ্রুতি লোহায় মোড়ানো। সুতরাং আমি আপনাকে বলতে পারি, আমার চোখের সামনে ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না।' মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে ইসরাইলের চুক্তির প্রতি সমর্থন প্রকাশ করেন। পাশাপাশি শিগগির নতুন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সাথে সাক্ষাতের প্রত্যাশা জানান তিনি। বৈঠকে ইসরাইলের বিদায়ী প্রেসিডেন্ট রিওভেন রিভলিন বলেন, যুক্তরাষ্ট্রের চেয়ে উত্তম কোনো বন্ধু ও মিত্র ইসরাইলের নেই। তিনি আরো বলেন, ইসরাইলের আত্মরক্ষার প্রতি বাইডেনের অটল প্রতিশ্রুতির ঘোষণা ইসরাইলিদের বার্তা দিয়েছে 'হোয়াইট হাউজে আমাদের একজন ভালো বন্ধু রয়েছে।' ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে রিওভেন রিভলিনের এটি শেষ যুক্তরাষ্ট্র সফর। আগামী ৯ জুলাই সাত বছর দায়িত্ব পালনের পর নতুন নির্বাচিত আইজ্যাক হ্যারজগের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন। সূত্র : রয়টার্স ও ভয়েস অব আমেরিকা
3
মালয়েশিয়ার ওয়ানএমডিবি অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায়দুর্নীতির দায়েদেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককেদোষী সাব্যস্ত করেছেন আদালত। মঙ্গলবার কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি এ রায় ঘোষণা করেন। খবর আল জাজিরার তিনি বলেন, এ মামলার সমস্ত তথ্যপ্রমাণ বিচার করে দেখা গেছে, প্রসিকিউশন তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৯ সালে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ওয়ানএমডিবি তহবিল প্রতিষ্ঠা করেছিলেন নাজিব। তবে বিনিয়োগের বদলে এই তহবিলের অর্থ বিলাসী জীবনযাপন, হলিউডের একটি চলচ্চিত্র ও একটি সুপারইয়টের পেছনে ব্যয় করা হয় বলে অভিযোগ রয়েছে। নাজিবের বিরুদ্ধে থাকা ৪২টি অভিযোগের মধ্যে অধিকাংশই ওয়ানএমডিবি সম্পর্কিত। এর কেন্দ্রে আছে ওয়ানএমডিবির একটি ইউনিট এসআরসি ইন্টারন্যাশনাল থেকে নাজিবের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে চার কোটি ২০ লাখ মালয়েশীয় রিঙ্গিত সরিয়ে নেওয়ার অভিযোগ। এ মামলায় অর্থ পাচারের তিনটি, শপথ ভঙ্গের দায়ে তিনটি ফৌজদারি অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহার-সংক্রান্ত একটি অভিযোগ আনা হয়েছিল।রায়ে এর সবগুলো ধারাতেই সাবেক এই প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
3
হত্যা ও নাশকতার ১০ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা এক মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার তারিখ আগামী ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে । ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক কে এম ইমরুল কায়েশ এই তারিখ ধার্য করেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনের ২ নম্বর ভবনে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলার শুনানি হবে।১০ আগস্ট এই মামলাগুলোর শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু ওই দিন করোনার প্রাদুর্ভাবের কারণে আদালত বন্ধ থাকায় শুনানি হয়নি। ১২ আগস্ট থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার পর নতুন তারিখ ধার্য করা হয়। আজ মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য জানা যায়।২০১৫ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ৩১ যাত্রী দগ্ধ ও জখম হয়। তাদের মধ্যে নূর আলম নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়েছিল।২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, 'আজকে বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।'ওই বক্তব্যে 'দেশদ্রোহী' মনোভাবের পরিচয় রয়েছে অভিযোগ করে ২০১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী।নাশকতার ৯ মামলারাজধানীর দারুস সালাম থানায় ২০১৫ সালে দায়ের করা নয়টি নাশকতার মামলায় গত বছর বিভিন্ন সময়ে অভিযোগপত্র দেওয়া হয়। ওই সব মামলায় অভিযোগপত্র দেওয়ার পর মহানগর দায়রা আদালতে বিচারের জন্য স্থানান্তর করা হয়। এসব মামলায় খালেদা জিয়া জামিন নেওয়ার পর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়। কিন্তু বিভিন্ন তারিখে সময় নেওয়ার কারণে বারবার শুনানি পেছানো হয়।
9
পঞ্চম ধাপে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা এখন ভোটের প্রচারে কৌশল নির্ধারণে ব্যস্ত। প্রতীক বরাদ্দ না হলেও চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা বসে নেই। তাঁরা নিজ নিজ এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্র জানায়, ইতিমধ্যে চলতি মাসের ১২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আগামীকাল রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ ডিসেম্বর।এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট সামনে রেখে অনেক প্রার্থী তাঁদের আচার-আচরণ বদলে ফেলেছেন। তেমনি নির্বাচনের আগে ভোটাররাও নড়েচড়ে বসেছেন। তাঁরা ভোটের নানা হিসাব-নিকাশ করছেন।নাম প্রকাশের অনিচ্ছুক গজারিয়া ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী বলেন, 'ইউনিয়ন পরিষদ নির্বাচন একটা বড় ধরনের উৎসব। এ নির্বাচনে ভোটারদের কদর একটু বেশি হয়। তাই তাঁদের মন জোগাতে চাহিদা অনুযায়ী আপ্যায়ন করাতে হয়।'
6
প্রেমে মত্ত প্রেমিকযুগল কোনও বাধাই মানছে না তাদের সেই প্রেম তাই সব রকম বাধা পেরিয়ে মত্ত হলেন তারা ঘনিষ্ঠতায় প্রকাশ্যেই স্টেশনের প্ল্যাটফর্মেই যৌনতায় মত্ত হলেন তারা ঘটনাটি ঘটেছে অট্রেলিয়ার মেলবোর্নের ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশনে ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশন অস্ট্রেলিয়ার অন্যতম একটি ব্যস্ত রেলস্টেশন শনিবার রাত তখন ১১টা কেউ অফিসে কাজ সেরে কিংবা কেউ বন্ধুর বাড়ি থেকে পার্টি করে ফিরছিলেন লোকজনের ভিড়, সিসিটিভি ক্যামেরা সব পেরিয়েই যৌনতায় আবদ্ধ হয়েছিলেন সেই প্রেমিক-প্রেমিকা কিন্তু আইনের হাত থেকে মুক্তি মেলেনি সেই যুগলের দুজনকেই গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে, প্ল্যাটফর্মে আচমকাই দু'জনে জামাকাপড় খুলে ফেললেন প্রসঙ্গত, তারা শুধু নগ্ন হয়ে যৌনতায় আবদ্ধই হননি মেলবোর্নের টাউন হল থেকে তারা দুটি প্ল্যান্টও চুরি করে নিয়েছেন বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর
5
সাধারণত একটি বড় আমগাছে যেখানে ৮ থেকে ১০ মণ ফল ধরে, সেখানে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি আমগাছ থেকে ৮০ থেকে ১০০ মণ ফলনের আশা করছেন গাছটির ইজারাদার। সূর্যপুরী জাতের এই আম বাজারে উঠলে প্রতি কেজির দাম সর্বনিম্ন বিক্রি হবে ৭০ টাকা কেজি। পুরো গাছে ৮০ মণ আম হলে দাম উঠবে ২ লাখের বেশি টাকা।বলা হচ্ছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামে অবস্থিত দেশের সবচেয়ে বড় সূর্যপুরী আমগাছের কথা। গাছটির ইজারাদার ও গাছের মালিকের মতে, ২০ বছরের মধ্যে গাছটিতে এবার বেশি আম ধরেছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ৮০ থেকে ১০০ মণ আম পাবেন বলে তাঁরা আশা করছেন।জানা গেছে, তিন একর জমিতে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুই শতাধিক বছর বয়সী আমগাছটি। থোকায় থোকায় আম ধরেছে গাছটিতে। আমগুলো রক্ষণাবেক্ষণের ব্যস্ত সময় পার করছেন গাছটির ইজারাদার সলেমান আলী ও তাঁর ছেলে।সলেমান আলী জানান, তিন বছরের জন্য আম গাছটি তিনি লিজ নিয়েছেন দেড় লাখ টাকায়। চলতি মৌসুমেই লিজের মেয়াদ শেষ হবে। আগের দুই বছর গাছে ভালো ফলন না আসায় বেশি লাভ করতে পারেননি। তবে এ বছর পুরো গাছে আম ধরায় আশায় বুক বেঁধেছেন তিনি।সলেমান আলী বলেন, 'প্রাকৃতিক দুর্যোগের শিকার না হলে কমপক্ষে ৮০ থেকে ১০০ মণ আম পাব। বাজারে এই আমের ব্যাপক চাহিদা রয়েছে। সব খরচ বাদ দিয়ে দুই লাখ টাকার বেশি আম বিক্রি করতে পারব।'গাছটির মালিক নূর ইসলাম বলেন, 'সূর্যপুরী জাতের এই গাছটির আম খুবই সুস্বাদু, মিষ্টি ও দেশের ব্যাপক পরিচিতি হওয়ায় বেশ চাহিদা রয়েছে এই আমের। গাছ থেকে আম ভাঙার আগেই অনেকেই অগ্রিম টাকা দেন ইজারাদারকে। এ ছাড়া স্থানীয় সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা নিজ নিজ এলাকায় এই আম কিনে পাঠান।'বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, 'সূর্যপুরী আমের উপজেলা হিসেবে পরিচিত বালিয়াডাঙ্গী উপজেলা। এখানে রয়েছে শতাধিক বছরের আমগাছটি। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী গাছটিতে এবার তুলনামূলক বেশি আম ধরেছে। যা সবাইকে অবাক করেছে।'ইউএনও জানান, গাছটির পাশেই একই আঙ্গিকে আরও একটি সূর্যপুরী আমগাছ বড় হচ্ছে। যেহেতু বড় গাছটির বয়স হয়ে গেছে। তাই ছোট গাছটিকেও যত্নসহকারে বাড়ানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
6
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দূর হয়েছে। গত মঙ্গলবার জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো আগামী বছরের জন্য ১২টি শান্তিরক্ষা মিশন চালু রাখতে প্রয়োজনীয় বাজেটের ক্ষেত্রে সম্মতি দিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম চালু রাখতে প্রয়োজন ছিল ৬০০ কোটি মার্কিন ডলার। বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশন পরিচালনার বাজেট প্রতিবছরের ১ জুলাই নির্ধারিত হয়ে থাকে। কিন্তু গত সোমবার পর্যন্ত প্রস্তাবিত বাজেটে একমত হতে পারেনি জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্র। এতে শঙ্কায় পড়েছিল শান্তিরক্ষা কার্যক্রম। কূটনীতিকেরা বলছেন, শান্তিরক্ষা মিশন বন্ধ হওয়ার বিষয়টি কোনোমতে এড়ানো গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের বাজেট কমিটি মঙ্গলবার শান্তিরক্ষা বাজেটে সম্মতি জানায়। এতে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শান্তিরক্ষা মিশন চালু থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা গত সোমবার বলেছিলেন, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে চালু থাকা অধিকাংশ শান্তিরক্ষা মিশনকে বিকল্প পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ৩০ জুনের মধ্যে বাজেট পাস না হলে অধিকাংশ কার্যক্রম সীমিত করে ফেলতে হতো। বাজেট পাসের বিষয়টিতে দেরি হওয়ার জন্য চীনের অনমনীয় অবস্থান ও আফ্রিকার কয়েকটি দেশের শেষ মুহূর্তের অনুরোধকে দায়ী করেছিলেন কয়েকজন কূটনীতিক।গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিবিদ থিবাল্ট ক্যামেলি বলেন, 'সময়সীমাকে সম্মান জানাতে আমাদের ক্রমাগত অক্ষমতা পুরো শান্তিরক্ষা অবকাঠামোকে নজিরবিহীন ঝুঁকিতে ফেলে দেয়। এরপর থেকে ভবিষ্যতে দর-কষাকষির ক্ষেত্রে পাওনার বিষয়টি সময়সীমার মধ্যেই শেষ করতে হবে।' এর আগে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, সাধারণ পরিষদের সিদ্ধান্ত না এলে মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘের সম্পদ, কর্মী ও শান্তিরক্ষীদের সুরক্ষার জন্য অর্থ ব্যয় করার এখতিয়ার রাখেন। দুজারিক আরও বলেন, চুক্তি না হলে মিশনগুলোর কার্যক্রম সীমিত হয়ে আসবে। এর ফলে দেশগুলোতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও করোনা মোকাবিলায় তাদের তেমন কোনো ভূমিকা থাকবে না।জাতিসংঘের শান্তিরক্ষা বাজেটে সবচেয়ে বেশি অবদান রাখে যুক্তরাষ্ট্র। তারা মোট বাজেটের ২৮ শতাংশ সরবরাহ করে। এরপরই রয়েছে চীন। তারা বাজেটের ১৫ দশমিক ২ শতাংশ অবদান রাখে। সাড়ে ৮ শতাংশ অবদান রেখে তৃতীয় স্থানে রয়েছে জাপান।
3
অবশেষে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফকিরের ঘাটে ভৈরব নদীর খনন কাজ শুরু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জেলার যাত্রাপুর বাজারের রথখোলা ব্রিজ হতে খুলনার রূপসা উপজেলার আঠারোবাকি নদীর মোহনা পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ ভৈরব নদীর খনন শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খননে ভৈরব নদীটির মুখে চওড়া হবে জায়গা ভেদে ২৮ থেকে ৩৬ মিটার। আর গভীরতা হবে ৪ থেকে ৬ মিটার পর্যন্ত। এছাড়া চওড়া হবে ৯ থেকে ১০ মিটার পর্যন্ত। আপাতত ১১টি এস্কেভেটর দিয়ে খনন কাজ শুরু হয়েছে। ভৈরবে খননে সুবিধা ভোগ করবেন রূপসা, তেরখাদা উপজেলা, বাগেরহাট সদর, ফকিরহাট, চিতলমারী, মোল্লাহাটসহ ৫টি উপজেলার সুবিধা বঞ্চিত বাসিন্দারা। ভৈরব নদ খনন করায় দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকা ফসলের জমি ও এলাকার প্রধান ব্যবসা চিংড়ি ঘের ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
6
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। প্রতিষ্ঠানটি তাদের দ্য ফিউচার লিডার ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম: ফিউচার লিডার।পদের সংখ্যা: নির্ধারিত নয়।আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। এ ক্ষেত্রে সিজিপিএ ৪ স্কেলে কমপক্ষে ৩ পয়েন্ট পেতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।সুযোগ-সুবিধা ও অন্যান্য: লার্নিং ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের সিনিয়র অফিসার বা প্রিন্সিপাল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। এটি নির্ধারিত হবে একাডেমিক ফলাফল ও সিলেকশন প্রসেসের পারফরম্যান্স অনুসারে। চূড়ান্তভাবে নির্বাচিত হলে প্রত্যেক প্রার্থীকে তিন বছরের জন্য বন্ড সাইন করতে হবে।আবেদনের প্রক্রিয়া: ইবিএলের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীদের আবেদন করতে হবে।আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ, ২০২২সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট
1
বাণিজ্যিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম: এক্সিকিউটিভ অফিসার/ সিনিয়র এক্সিকিউটিভ অফিসারপদসংখ্যা: অনির্ধারিতযোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড বিজনেস বিষয়ে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট বিষয়ে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপের কাজ জানতে হবে। মাইক্রোসফট অফিসের কাজে পারদর্শী হতে হবে।বয়স: ৩৫ বছরকর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ৫ জানুয়ারি ২০২২
1
এক সময় বিচার বিভাগকে নারীরাই নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।নারী আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, 'আশাহত হওয়ার কিছু নেই। দেশ আপনারা নেতৃত্ব দিচ্ছেন। ইনশাআল্লাহ এক সময় জুডিশিয়ারিকে আপনারা নেতৃত্ব দেবেন।' এ সময় অধিকার বঞ্চিতদের সমব্যথী হয়ে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের মামলা পরিচালনা করতে বলেন প্রধান বিচারপতি।হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, 'আদালতে অসহায় বিচারপ্রার্থীদের মানসম্পন্ন সরকারি আইনি সেবা প্রদানের ক্ষেত্রে বিজ্ঞ প্যানেল আইনজীবীদের ভূমিকা অপরিসীম। যথাযথ প্রস্তুতি গ্রহণ সাপেক্ষে অসহায় বিচারপ্রার্থীর পক্ষে আদালতে দাঁড়ানোর পাশাপাশি সংবেদনশীল আচরণের মাধ্যমে উপযুক্ত সেবা প্রদান করা প্রত্যেক আইনজীবীর কেবল পেশাগতই নয়, নৈতিক দায়িত্বও বটে।'আদালত প্রাঙ্গণে আগত আইনগত সহায়তা প্রত্যাশী, বিচারপ্রার্থী বা কর্মজীবী নারীদের জন্য নারী-বান্ধব পরিবেশ তৈরি এবং অবকাঠামোগত উন্নয়নে তাঁর সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি।বিশেষ অতিথির বক্তব্যে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, 'লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা সারা দেশে আস্থার আইনজীবীতে পরিণত হোন এই প্রত্যাশা করি।'সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সভাপতি বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, লিগ্যাল এইড কমিটির সদস্যসচিব অবন্তী নুরুল, মানুষের জন্য ফাউন্ডেশনের অ্যাডভোকেট রুমা সুলতানা এবং ল' রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।এর আগে বিকেলে সুপ্রিম কোর্ট গার্ডেনে নারী আইনজীবীরা আরেকটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।ওই অনুষ্ঠানে আইনজীবী জান্নাতুল ফেরদৌসি রুপার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন এবং বার কাউন্সিলের সদস্য জেড আই খান পান্না প্রমুখ।
6
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থী উখিনু রাখাইনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থী মৃত্যুর দায় এবং ক্ষতিপূরণ দেওয়াসহ পাঁচ দফা দাবি জানান। অন্যথায় লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মৌন মিছিল নিয়ে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ১ম বর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা এ দাবি জানান। তাদের অন্যান্য দাবি হচ্ছে-বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ যন্ত্রের ব্যবস্থা, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি বিভাগ ও হলে প্রয়োজনীয় ব্যবস্থা, হলের পয়ঃনিষ্কাষণ ব্যবস্থা ও চিকিৎসা কেন্দ্রে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সুবিধা নিশ্চিত করা। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ-উল-হাসান শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনকে জানানোর কথা বললে তারা সম্মত হন। পরে দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপাচার্য বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। পরে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে প্রশাসনের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এ বিষয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এরফানুল ইসলাম বলেন, আপাতত আমরা কর্মসূচি স্থগিত রেখেছি। উপাচার্য আমাদের সঙ্গে আলোচনার কথা বলেছেন। আমরা পাঁচ দফা দাবির কথা বলেছি। যদি তা মেনে নেওয়া না হয় তবে আমরা লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। শনিবার জাবির ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তনের (১ম বর্ষ) ও প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী শিক্ষার্থী উখিনু রাখাইন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে জ্বর ভালো না হলে তার পরিবার তাকে কক্সবাজারে নিয়ে যায়। পরে জ্বর না সারলে শনিবার দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
6
তীব্র শীতকালীন ঝড়ে নাকাল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার নানা অঞ্চল। ভারী তুষারপাত ও বরফের কারণে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্য। জারি হয়েছে জরুরি অবস্থা। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) তথ্য বলছে, আগামী দুই দিনে দেশটির পূর্বাঞ্চলের এক-তৃতীয়াংশের বেশি এলাকায় দাপট চালাবে এই শীতকালীন ঝড়। আশঙ্কা করা হচ্ছে এ সময় এলাকাগুলোতে এক ফুটের বেশি তুষারপাত হতে পারে। ভয়াবহ এই ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছে এনডব্লিউএস। এক সতর্কবার্তায় তারা জানিয়েছে, তুষারপাত ও বরফের কারণে ভ্রমণ বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ ছাড়া বিদ্যুৎ সংকট এবং গাছপালার ক্ষতি হতে পারে। সংকট মোকাবিলায় ভার্জিনিয়া, জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্ক ও কানেকটিকাটের কয়েকটি অঞ্চলসহ নানা এলাকার উপকূল প্লাবনের মুখে পড়তে পারে বলে এসেছে পূর্বাভাস। এসব এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগুলো ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্কতা জারি হয়েছে। প্রতিকূল আবহাওয়াকে কারণ দেখিয়ে স্থানীয় সময় রোববার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখেছে উত্তর ক্যারোলাইনার চার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে ৯০ শতাংশ ফ্লাইট গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি। এদিকে রোববার সকালে কানাডার অন্টারিও প্রদেশে ঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। প্রদেশের রাজধানী টরন্টোতে সাত ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
3
বাবা ছিলেন সরকারি আমলা। মানুষ হয়েছেন আলালের ঘরের দুলালী হিসেবে। তবে ছোট বেলা থেকেই বাবার কড়া শাসনে বখে যেতে পারেননি। পড়াশোনা করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ২৭তম বিসিএসে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। সফল আর কৃতিত্বপূর্ণ শিক্ষা ও কর্মজীবনে কখনই থানা কিংবা জেলের অভিজ্ঞতা হয়নি তার। কখন কারো থমকও খেতে হয়নি। সেই ডা. সাবরিনাকে রোববার দিনগত রাত কাটাতে হয়েছে তেজগাঁও থানার হাজতখানায়। প্রাণঘাতী করোনা পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দেয়ার ঘটনায় জেকেজি'র চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে এর আগে গ্রেপ্তার করে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার পর থেকে তাকে থানা হাজতে রাখা হয়। এরপর গোটা রাতই তাকে থাকতে হয় থানা হাজতে। গোটা রাতই নির্ঘুম কেটেছে তার। সারারাতই বসে ছিলেন। তাকে ভীষণ চিন্তিত মনে হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, 'থানা হাজতেই তাকে রাখা হয়েছে। আমাদের দু'জন নারী প্রহরী সেখানে ডিউটিতে ছিলেন। তাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলেছেন।'তবে অন্য কারো সঙ্গে তেমন কথা বলেননি। ফোনে কারো সঙ্গে কথাও বলেননি। ডা. সাবরিনার পাহারায় ছিলেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। আজ সোমবার (১৩ জুলাই) রিমান্ডের জন্য তাকে আদালতে পাঠানো হবে। পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হবে। আরও পড়ুন
6
ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটায় অবাধে ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি। কিছু অসাধু ব্যবসায়ী অভাবী কৃষকদের অজ্ঞতার সুযোগ নিয়ে স্বল্পমূল্যে উর্বর জমির মাটি (টপ সয়েল) কিনে ইটভাটায় বেশি মূল্যে বিক্রি করছে। এতে জমির উর্বরাশক্তি নষ্ট হয়ে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রতিবছর আমন ধান কাটার পরপরই ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়। ওই সব মাটি নিচু জায়গা ভরাট করা ও ইট তৈরিসহ বিভিন্ন কাজের জন্য বেচাকেনা চলছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভ্যান, ট্রলি ও ট্রাক এসে এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে।উপজেলার হারুয়ালছড়ি গ্রামের কৃষক নুরুল আলম (৩৩) বলেন, মাটি ব্যবসায়ীর কাছে তিন কানি (১২০ শতক) জমির উপরিভাগের দুই থেকে আড়াই ফুট মাটি সাড়ে পাঁচ হাজার টাকায় বিক্রি করেছি।পশ্চিম ভুজপুর গ্রামের কৃষক শহীদুল বলেন, আমি সাত কানি (২৮০ শতক) জমির উপরিভাগের মাটি নয় হাজার টাকায় বিক্রি করেছি। ফসল উৎপাদনে লোকসান যাওয়ায় এমনটি করা হচ্ছে বলেও জানান তিনি। নারায়ণহাটে মাটি বেচাকেনার সঙ্গে জড়িত ব্যবসায়ী আবু তৈয়ব বলেন, এ উপজেলায় আগে ২৫ থেকে ৩০টি ইটভাটা ছিল। এখন অর্ধ শতাধিক ইটভাটা রয়েছে। এ কারণে প্রতিদিন মাটির চাহিদাও বেড়েছে। যাদের মাটির প্রয়োজন তারা আমাদের মতো মাটি ব্যবসায়ীর কাছে চুক্তি ভিত্তিক অর্ডার দেন। আমরা বিভিন্ন এলাকার কৃষকের থেকে পতিত জমির মাটি কিনে তা ভাটায় সরবরাহ করি।পূর্ব-সুয়াবিল গ্রামের বর্গাচাষি এনাম (৪৩) বলেন, ফসলি জমি থেকে মাটি তুলে নেওয়ায় এসব জমি অপেক্ষাকৃত নিচু এলাকায় পরিণত হচ্ছে। এতে স্বাভাবিক চাষাবাদে বিরূপ প্রভাব পড়ছে। এভাবে ফসলি জমি কমে যাওয়ার কারণে খাদ্যশস্যের সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।ভুজপুর গ্রামের একটি ভাটার মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ইট তৈরির জন্য পতিত জমির সঙ্গে ফসলি জমির মাটিও কেনা হচ্ছে। এসব মাটি ব্যবসায়ীরা কিছু অভাবী জমির মালিকের কাছ থেকে কিনছেন। পরে এসব মাটি ব্যবসায়ীরা ভ্যান, পিকআপ ও ট্রাকে করে ভাটায় সরবরাহ করে থাকেন।উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ বলেন, 'জমির উপরিভাগে এক থেকে দেড় ফুট অংশের মধ্যেই মাটির মূল উর্বরাশক্তি বিদ্যমান। কিন্তু ওই অংশটিই কেটে নেওয়ার ফলে জমির উর্বরা শক্তি নষ্ট হয়। পুনরায় ওই উর্বরাশক্তি ফিরে আসতে পাঁচ-ছয় বছর সময় লাগে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও জমির মালিক অতিরিক্ত মুনাফার লোভে অভাবী কৃষকের কাছ থেকে মাটি কিনে জমির উর্বরাশক্তি নষ্ট করছে। এতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।'ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন বলেন, এ বিষয়ে আমাকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে সঠিক উদ্যোগ নেওয়া হবে।
6
সীমান্ত রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর প্রচণ্ড গোলাগুলিতে দু'পক্ষের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন। গত ৩৬ ঘণ্টায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে দুই দেশের সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলিতে এ প্রাণহানি ঘটে। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পাক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বলছে, 'অস্ত্রবিরতি লঙ্ঘনের জবাবে হাজি পীর সেক্টরে পাকিস্তানি সৈন্যরা গোলাবর্ষণ করে ভারতীয় নিরাপত্তা চৌকি গুড়িয়ে দিয়েছে। এতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। গোলাবর্ষণে ভারতীয় আরও কিছু সেনাসদস্য আহত হয়েছে। এর আগে, গতকাল ভারতের সেনাবাহিনী বলেছিল, পাকিস্তানি সামরিক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে কাশ্মীরের বারামুল্লা জেলায় ভারতের এক সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
বরিশাল নগরীতে গ্যাসচালিত থ্রি হুইলার অটোরিকশার ভাড়া দ্বিগুণ করা হয়েছে। চলতি সপ্তাহ থেকে নগরীর সব রুটে এই ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের হাঙ্গামা লেগেই আছে। চালকেরা জানিয়েছেন, গ্যাসের দাম বাড়ায় মালিকেরা গাড়ির জমা বাড়িয়েছেন। তাই তারা ১০ টাকার জায়গায় ১৫-২০ টাকা নিচ্ছেন ভাড়া। তবে বরিশাল জেলা ত্রি হুইলার মালিক সমিতি এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, নগরীর সব রুটে চার্ট অনুযায়ী সিএনজি চালিত অটোরিকশার ভাড়া এখনো যাত্রীপ্রতি ১০ টাকা। কিন্তু মেট্রোপলিটন পুলিশ ভাড়া বেশি চাইলে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে দায় সারছে।বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে মঙ্গলবার সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন আরিফ হোসেন নামে এক ব্যবসায়ী। সদর রোডে পৌঁছে তার কাছে ভাড়া চাওয়া হয় ২০ টাকা। যাত্রী আরিফ বলেন, ১৫ টাকার ভাড়া কেন ২০ টাকা নেওয়া হচ্ছে। তিনি চালককে চ্যালেঞ্জ করলে সে জানান মালিক-শ্রমিক নেতারা ভাড়া বৃদ্ধি করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, চলতি সপ্তাহ থেকে হুট করে গ্যাসের দাম বৃদ্ধির খোঁড়া অজুহাত দেখিয়ে ভাড়া বাড়ানো হয়েছে। কথা হয় বিবির পুকুর পাড়ের অপেক্ষমাণ অর্ধশত সিএনজিচালিত অটোরিকশা চালকের সঙ্গে। তারা জানান, পাম্পে গ্যাসের দাম লিটার প্রতি ৪৮ টাকার স্থলে ৬০ টাকা করা হয়েছে।বর্তমানে রুপাতলী থেকে সদর রোড ১০ টাকার স্থলে ২০ টাকা, রুপাতলী থেকে লঞ্চঘাট ১০ টাকার স্থলে ২০ টাকা, চৌমাথা থেকে লঞ্চঘাট ১০ টাকার জায়গায় ১৫ টাকা, নথুল্লাবাদ থেকে লঞ্চঘাট ১০ টাকার জায়গায় ১৫ টাকা, নথুল্লাবাদ থেকে রুপাতলী ১০ টাকার স্থলে ১৫-২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।বরিশাল জেলা ত্রি হুইলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দুলাল এ বিষয়ে জানান, নগরীর সব রুটে আগের ভাড়া ১০ টাকা করেই রয়েছে। চালকেরা কি করে ১০ টাকার ভাড়া ২০ টাকা নেয়?বিআরটিএর বরিশালের উপপরিচালক মো. জিয়াউর রহমান বলেন, 'নগরীতে নতুন করে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণ করা হয়নি। গ্যাসের দামের সঙ্গে ভাড়া বৃদ্ধির সম্পর্ক নেই।' রাজধানীতে বাড়তি ভাড়া রোধে অভিযান হলেও বরিশাল নগরীতে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না এ প্রসঙ্গে বলেন, 'আপনি নিশ্চিত থাকেন সহসাই ব্যবস্থা নেব।'বরিশাল জেলা থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা বলেন, ডিজেলের দাম বাড়ালেও গ্যাসের দাম তো বাড়েনি। যারা ১০ টাকার স্থলে ১৫ থেকে ২০ টাকা যাত্রীদের কাছ থেকে নেয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) তানভির আরাফাত বলেন, 'ভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য যাত্রীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।'
6
দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণে আগের তুলনায় সফলতার হার বাড়লেও এখনো কাটছে না পুরোনো সমস্যাগুলো। বরং করোনাকালে তা রূপ নিয়েছে আরেক মহামারিতে। প্রাপ্তবয়স্কদের যক্ষ্মা পরীক্ষা ও শনাক্তের সফলতার হার ইতিবাচক বার্তা দিলেও উল্টো পথে শিশুদের যক্ষ্মা নিয়ন্ত্রণ ব্যবস্থা। গত দুই বছরে শিশুদের যক্ষ্মা শনাক্তের হার দুই-তৃতীয়াংশ কমেছে।দুই সপ্তাহ আগে জ্বর ও ঠান্ডায় ভোগার পর কয়েক দিনের মাথায় নিউমোনিয়ায় আক্রান্ত হয় লক্ষ্মীপুরের কানিজ ফাতেমা। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কয়েক দিন চিকিৎসার পর অবস্থা বেগতিক দেখে সেখান থেকে তাকে ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এখানেই চিকিৎসাধীন ফাতেমা।ফাতেমার মা নাসরিন বেগম আজকের পত্রিকাকে বলেন, 'মেয়েকে যখন নিয়ে আসি তখন চিকিৎসক জানান, যক্ষ্মার কারণে ফাতেমার ফুসফুসও এখন নষ্ট হওয়ার পথে। কিন্তু জেলার চিকিৎসকেরা তা ধরতে পারেননি। অবস্থা খারাপ হলে এখানে (ঢাকা শিশু হাসপাতাল) পাঠায়।'যক্ষ্মা চিকিৎসায় দেশে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে ঢাকা শিশু হাসপাতাল অন্যতম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত এক বছরে বহির্বিভাগে যক্ষ্মায় আক্রান্ত সাড়ে ৪০০ শিশু এখানে চিকিৎসা নিয়েছে। তবে শয্যাসংকটে রোগী ভর্তি করতে পারছে খুব কম।গত মঙ্গলবার হাসপাতালের যক্ষ্মা ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৬টি শয্যাতেই রোগী। এমনকি অন্যান্য ওয়ার্ডেও যক্ষ্মা রোগীদের রাখা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত যক্ষ্মায় আক্রান্ত ৩৬ শিশুকে ভর্তি করা হয়। এর মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। যক্ষ্মা নীতিমালা প্রণয়নের কো-অর্ডিনেটর ও ঢাকা শিশু হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বিশ্বে ১২ লাখের মতো শিশু যক্ষ্মায় ভুগছে। আর বাংলাদেশে এই সংখ্যা ৪৫ হাজারের মতো। যা মোট আক্রান্তের ৪ দশমিক ৫ শতাংশ। অথচ তারা ঠিকভাবে পরীক্ষার আওতায় আসছে না।মো. কামরুজ্জামান বলেন, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনেক কিছু উপসর্গ দেখা গেলেও বাচ্চাদের শনাক্ত করা কঠিন। তারা তো আর কফ দিতে পারে না। মা-বাবাও অনেকটা অসচেতন। চিকিৎসকেরাও অনেক সময় নিউমোনিয়া মনে করে চিকিৎসা দেন।ডা. কামরুজ্জামান জানালেন, করোনা মহামারির আগে দেশে শিশুদের যক্ষ্মা পরীক্ষা ছিল প্রায় ১২ শতাংশ। কিন্তু গত দুই বছরে তা দ্বিগুণ কমে ৪ শতাংশে নেমেছে।শিশুদের পিছিয়ে থাকার কারণ হিসেবে অভিভাবকদেরও দায় আছে জানিয়ে কামরুজ্জামান বলেন, 'আমাদের দেশের প্রেক্ষাপটে কোনো বাবা-মা স্বীকার করতে চায় না যে, বাচ্চার যক্ষ্মা হতে পারে। ঢাকার বাইরে প্রতিটি জেলা হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা আছে। উপজেলা পর্যায়ে মেডিসিনের চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে সেবা দেওয়া হয়। তবে করোনায় ঠিকমতো ডায়াগনোসিস না হওয়ায় অনেক জটিলতা দেখা যাচ্ছে।'এমন প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে বিশ্ব যক্ষ্মা দিবস। এবারের প্রতিপাদ্য 'বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে'।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২১ সালের প্রায় ২৮ লাখ যক্ষ্মা পরীক্ষা হয়েছে। আগের বছর যা ছিল ২৭ লাখ। নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ৭ হাজার ৪৪৪ জন। তবে কতজন মারা গেছে, সেই পরিসংখ্যান জানাতে পারেনি সরকারি এ সংস্থাটি। এদিকে চিকিৎসকেরা বলছেন, যক্ষ্মার সঙ্গে করোনায় আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খুরশিদ আলম আজকের পত্রিকাকে বলেন, প্রাপ্তবয়স্কদের সহজেই শনাক্ত (যক্ষ্মা) করা গেলেও শিশুদের ক্ষেত্রে তা ভিন্ন। ফলে তাদের যক্ষ্মা নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের বিষয়।
6
'ব্যবসায় করোনার ধাক্কা সামাল দিতে ধার দেনা কইরা ধামাকায় সাড়ে ১২ লাখ টাকা ঢালছিলাম। লাভ কিছু পাইলাম না। আসল টাকাটাও পাইতেছি না। এখন আমার মরার অবস্থা।' বলছিলেন ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের গ্রাহক সালেহ আহমেদ। গত জুলাইয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা কার্যকর হওয়ার পর কয়েক ধাপে ধামাকা শপিংয়ে সাড়ে ১২ লাখ টাকা পরিশোধ করেন তিনি। বিনিময়ে কোনো পণ্য পাননি। আটকে আছে টাকাও।সালেহ আহমেদের মতো হাজার হাজার গ্রাহক পণ্য নিতে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা পরিশোধ করে পণ্য তো পাননি, টাকাও ফেরত পাননি। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, পেমেন্ট গেটওয়েতে ৪০ হাজার ই কমার্স গ্রাহকের প্রায় ৪৮৫ কোটি টাকা আটকে আছে। যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স পরিচালনার নির্দেশিকায় স্পষ্টভাবে বলা আছে, বিক্রেতা কোনো কারণে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহে ব্যর্থ হলে মূল্য পরিশোধের সর্বোচ্চ ১০ দিনের মধ্যে ক্রেতার পরিশোধিত সম্পূর্ণ অর্থ যে মাধ্যমে ক্রেতা অর্থ পরিশোধ করেছেন, সেই একই মাধ্যমে ফেরত দিতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা পরিশোধের পর ১০ দিন তো দুরস্ত ১০ মাস পেরিয়ে গেলেও টাকা ফেরত পাচ্ছেন না অনেকেই।পেমেন্ট গেটওয়ের সূত্রগুলো বলছেন, তাঁরা চলেন বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে। ফলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপারে তাঁদের আসলে তেমন কিছু করার নেই। তাঁরা আরও বলছেন, গ্রাহকের টাকা এভাবে (১০ দিনের মধ্যে) ফেরত দিতে হলে বাংলাদেশ ব্যাংকের অবকাঠামোর পাশাপাশি নির্দেশিকা প্রয়োজন। এই অবকাঠামো তৈরি হলেই গ্রাহকের টাকা সেবে ই কমার্স গ্রাহকেরা শিগগির তাদের আটকে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন না।বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ৩১ জানুয়ারি পর্যন্ত পণ্য কিনতে গ্রাহকের বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে ২৫টি ই-কমার্সের ৫৫৯ কোটি ৫২ লাখ ৭২ হাজার ৩০৪ টাকা জমা ছিল। সরকারি নির্দেশিকা অনুযায়ী পণ্য না পেলে টাকা পরিশোধের ১০ দিনের মধ্যে সেটা গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাওয়ার কথা।বাণিজ্য মন্ত্রণালয় গত ২৪ জানুয়ারি বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করে। এরপর গত ৮০ দিনে ১১টি ই-কমার্স প্রতিষ্ঠানের মোট ৭৪ কোটি ৮০ লাখ ২৫ হাজার টাকা ফেরত পেয়েছেন ৭ হাজার ৩৯৯ জন গ্রাহক। সে হিসাবে বাকি ৪৮৪ কোটি ৭২ লাখ ৪৭ হাজার টাকা ফেরত দিতে অন্তত বছর খানিক লাগার কথা।এ টাকা কত গ্রাহকের পাওনা, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বাণিজ্য মন্ত্রণালয় বা ই-ক্যাব কারও কাছে নেই। তবে ই-ক্যাব ও গেটওয়ে সূত্রগুলোর ধারণা, টাকা আটকে যাওয়ায় অন্তত ৪০ হাজার লোক ক্ষতির শিকার।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য বলছে, গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ৪২টি ই-কমার্স প্রতিষ্ঠান এবং ফেসবুক পেজের বিরুদ্ধে ১১ হাজার ৩৫৫টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১০ হাজার ৮৩টিই হলো ইভ্যালি এবং ই-অরেঞ্জের বিরুদ্ধে। মালিকপক্ষ কারাবন্দী ছিল বলে এ সব অভিযোগের কোনোটিই নিষ্পত্তি করা সম্ভব হয়নি। যেসব প্রতিষ্ঠানের মালিকপক্ষকে পাওয়া যাচ্ছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো নিষ্পত্তি করা হচ্ছে।বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেন, বিভিন্ন অভিযোগ থাকার পরেও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে তাঁরা ৩১ মার্চ পর্যন্ত সুযোগ দিয়েছিলেন। যারা এই সময়ের মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে এবং গ্রাহকদের টাকা ফেরতের উদ্যোগ নিয়েছে, তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করা হবে। আর যারা যোগাযোগ করেনি তাদের তালিকা আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ সব ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রাপ্ত ক্রয়াদেশের বিপরীতে ২৮ কোটি ৬১ লাখ ৮৫ হাজার টাকা আটকে আছে বিকাশ ও নগদসহ বিভিন্ন গেটওয়েতে। এ বিষয়ে বিকাশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, টাকা ছাড়ে তাঁদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা ব্যবস্থা নিয়ে থাকেন।নগদ-এর হেড অব কমিউনিকেশনস জাহিদুল ইসলাম এ সম্পর্কে বলেন, তাদের কাছে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানকে দেওয়া ক্রয়াদেশের বিপরীতে গ্রাহকের কিছু টাকা আটকে আছে। মূলত যেসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, এ টাকা এসেছিল তাদের কাছ থেকে পণ্য কেনার জন্য। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যখন যেভাবে নির্দেশনা দেয়, সে অনুযায়ী টাকা ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়। এটি একটি চলমান প্রক্রিয়া।ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন আজকের পত্রিকাকে জানান, ই-কমার্স প্রতারণার বিষয়ে অনুসন্ধান চলমান আছে।প্রাথমিকভাবে তারা ৫০টি প্রতিষ্ঠান ও ফেসবুক পেজের একটা তালিকা করেছেন। শিগগির এই তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে।ই-কমার্স সম্পর্কিত পড়ুন:রাসেলকে নিয়ে ইভ্যালি চালু করতে চান শামীমাজামিনে মুক্তি পেলেন ইভ্যালি চেয়ারম্যানই-অরেঞ্জে আটকে থাকা ৭৭ কোটি টাকা ফেরতে রিটের আদেশ বুধবারটাকা না দিলে কঠোর ব্যবস্থাতোমার চেক ফেরত নাও, আমার টাকা আমায় দাও
6
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ''ডিবেট ফর ডেমোক্রেসি'' আয়োজিত ''করোনার অভিঘাত নিরাপদ অভিবাসনই উত্তম কৌশল'' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় স্টামফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটি। বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা ইউনিভার্সিটি সোসাইটির পক্ষে অংশ নেন দীপ্ত ব্রত দাশ, ফজলে রাব্বী, আল নাইম, সাবরিনা আলম ও আহমাদুল্লাহ রাফি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলটির তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান এবং মার্কেটিং বিভাগের শিক্ষক মো. মঈনুল হাছান। শুক্রবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই বিতর্ক অনুষ্ঠিত হয়। রবিবার কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সদস্যরা উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান প্রতিযোগিতায় অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ ও সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।
6
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ছয়জনকে আসামি করে নগরের চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে বাদী হয়ে মামলাটি দায়ের করেন আকাশের মা জোবেদা খানম। মামলার আসামিরা হলেন- তানজিলা হক চৌধুরী মিতু, তার মা শামীম শেলী, বাবা আনিসুল হক, বোন সানজিনা আরিশা, বন্ধু ডা. মাহবুব ও প্যাটেল। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নগরের নন্দনকানন এলাকার আত্মীয়ের বাসা থেকে আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেফতার করেছে পুলিশ। তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেফতারের বিষয়ে শুক্রবার দুপুরে নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মিজানুর রহমান জানান, আকাশকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তানজিলা হক চৌধুরী মিতুকে নগরের নন্দনকানন এলাকার তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। আত্মহত্যার আগে ফেসবুকে আকাশ স্ত্রীর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ করে যান। এর প্রমাণ হিসেবে মিতুর সঙ্গে তার বন্ধুদের বেশ কিছু ছবিও তিনি ফেসবুকে শেয়ার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর অভিযোগের কিছু কিছু বিষয় মিতু স্বীকার করেছেন। আবার কিছু বিষয় এড়িয়ে গেছেন। পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বছর তিনেক আগে প্রেম করে বিয়ে করেন আকাশ ও মিতু। বিয়ের পরপরই মিতু আমেরিকা চলে যান। তখন থেকেই বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। গত ১৩ জানুয়ারি মিতু দেশের আসার পর তা আরও বেড়ে যায়। গত বুধবার রাতে এ নিয়ে তাদের হাতাহাতিও হয়। আকাশের আত্মহত্যায় তার স্ত্রী মিতুর কোনো বন্ধু যদি প্ররোচনা দিয়ে থাকেন, তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। চান্দগাঁও থানার ওসি আবুল বাশার সমকালকে বলেন, আকাশের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে মিতুসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার মা। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আকাশের ভাই ডা. মনজুর মোরশেদ অসীম বলেন, মিতুর বেপরোয়া চলাফেরা ও তার নৈতিক সস্খলন জনিত কর্মকাণ্ড আমার ভাইকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মিতু ও তার পরিবারের প্ররোচনায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমরা এর শাস্তি চাই। অবিলম্বে অন্যান্য আসামিদেরও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক। এর আগে বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে বিষপ্রয়োগ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ।
6
বাগেরহাটে আগামীকাল (২০ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপক্ষে দলটি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দিতা করায় সহিংসতার আশঙ্কায়জেলার ৯টি উপজেলার ৬৫টি ইউনিয়নের ৫৯৯টি কেন্দ্রের সবগুলোকেই'ঝুঁকিপূর্ণ' ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাগেরহাট জেলায় ইউপি নির্বাচর শান্তিপূর্ণ করতে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই বিনাভোটে জেলার ৬৫টি ইউনিয়নের ৩৮টিতে চেয়াম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, বাগেরহাট জেলায় প্রথম ধাপে ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭০টিতে নির্বাচনী তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। করোনার কারণে দুই দফা পিছিয়ে (স্থগিত) থাকা অবস্থায় ৩টি ইউনিয়নে প্রার্থীর মৃত্যু, একটিতে মামলায় ও একটি ইউনিয়নের সব পদের একক প্রার্থী বিনাভোটে আগেই নির্বাচিত হওয়ায় এই ৫টি ইউনিয়নে ভোট হচ্ছে না। জেলার ৬৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীকাল সোমবার চেয়ারম্যান প্রার্থী আছেন ১০০ জন, সদস্য প্রার্থী আছেন দুই হাজার ২৫৫ জন, সংরক্ষিত সদস্য পদে প্রার্থী রয়েছেন ৭৬৮ জন। নির্বাচনে ৫৯৯টি কেন্দ্রে বুথ সংখ্যা দুই হাজার ৮১৯টি। বিডি প্রতিদিন / অন্তরা কবির
6
শুধু মনোবলের জোরে করোনা মুক্ত হয়েছেন ৮০ বছর বয়স্ক এক বৃদ্ধা। করোনা আক্রান্ত হওয়ার পর নিজেই পরিবারের অন্যদের সাহস যুগিয়েছেন। পরিবারের সদস্যরাও তাকে সার্বিক সহযোগিতা-ভালোবাসা দিয়েছেন। বাড়িতে থেকেই জয় করেছেন করোনাকে। সাহসী ওই নারীর নাম মোছা. মর্জিনা খাতুন। তিনি চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার বাসিন্দা মৃত আবু তাহের বিশ্বাসের স্ত্রী। মর্জিনা খাতুন করোনামুক্ত হওয়ায় সম্প্রতি পরিবারের সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মর্জিনা খাতুনের ছেলে গণমাধ্যমকর্মী আবুল হাশেম জানান, গত ২৯ জুলাই তার মায়ের করোনা শনাক্ত হয়। আগে থেকেই তার মায়ের হার্টের সমস্যা ও উচ্চরক্তচাপ থাকায় পরিবারের সদস্যরা শঙ্কিত হয়ে পড়েন। মনোবল হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। কিন্তু ভেঙে পড়েননি তার মা। বরং তিনি পরিবারের অন্যদের সাহস যুগিয়েছেন। বলেছেন, দূরে থেকেই তার চিকিৎসায় সহযোগিতা করার জন্য। আবুল হাশেম আরও জানান, 'মায়ের উৎসাহে আমরাও কিছুটা সাহস সঞ্চয় করি। শারীরিক দূরত্ব বজায় রেখেই নিবিড় সেবাযত্ন করতে থাকি। আন্তরিকতার সঙ্গেই চিকিৎসা চালিয়ে যাই। আল্লাহহর রহমতে আমাদের মা অল্প সময়ের মধ্যেই করোনা জয় করেন।' করোনাজয়ী মর্জিনা খাতুন বলেন, 'করোনাকালে আমার ছেলে, ছেলের বউ, নাতি-নাতনি ও পরিবারের অন্যরা আমাকে দূরে ঠেলে দেয়নি। বরং তারা শারীরিক দূরত্ব বজায় রেখেই আমার সেবাযত্ন করেছে। আমার সঙ্গে সার্বক্ষণিক পরামর্শ করে আমার চিকিৎসা চালিয়ে গেছে। নিজের মনের জোর, পরিবারের সার্বিক সহযোগিতা-ভালোবাসা আর আল্লাহর রহমতে আমি করোনা মুক্ত হতে পেরেছি।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
খালেদা জিয়ার দণ্ড মওকুফ ও শর্ত শিথিলের বিষয়টি আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার বর্তমান মুক্তির মেয়াদ বাড়ানোর (এক্সটেনশন) জন্য একটি আবেদন আমার কাছে দিয়েছেন। এখন কি ব্যবস্থা নেয়া যায় তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আবেদন পত্রটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছি। বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেছে পরিবার। মলবার দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত আবেদনপত্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে হস্তান্তর করা হয়। আবেদনপত্রে খালেদা জিয়ার পক্ষে তার ভাই শামীম ইস্কান্দার স্বাক্ষর করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, করোনাকালীন সময়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি। পাশাপাশি তার সুচিকিৎসা নিশ্চিতের জন্য শারীরিক অসুস্থতায় কোনো পরীক্ষা করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়েছে। অপর এক কর্মকর্তা জানান, পরীক্ষা-নিরীক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তাদের মতামত পেলে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে। খালেদা জিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, দেশে তার উন্নত চিকিৎসা সংকটসহ বয়স, শারীরিক অসুস্থতা ও মানবিক বিবেচনায় তৃতীয় দফায় মুক্তির মেয়াদ বৃদ্ধির অনুরোধ করে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি দিতেও সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। চলতি মার্চের ২৫ তারিখ তার দ্বিতীয় দফার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
6
স্নাতক শেষ বর্ষে বন্ধুরা যখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন ফেরদৌস ইবনে কাদেরের পরিকল্পনা নিজে কিছু করার। বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া নিয়ে অনেকের দ্বারস্থ হয়েও পাননি প্রয়োজনীয় অর্থায়ন। হতাশ হয়ে পড়েন, নিজের স্বপ্ন পূরণ না হওয়ার আক্ষেপ পোড়াতে থাকে। ঠিক সে সময়ই ২০১১ সালে তথ্যপ্রযুক্তি ভিত্তিক একটি কর্মশালায় অংশগ্রহণ করে ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রথম ধারণা পান। মনের কোণে স্বপ্ন ছিল নিজে স্বাধীনভাবে কিছু করার। কিন্তু প্রয়োজনীয় মূলধনের অভাবে সেটা করা হয়নি। ফ্রিল্যান্সিংয়ে মুক্ত পেশাজীবী হয়ে কাজ করা যাবে ভেবে সেটাই শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ফেরদৌসকে। ফ্রিল্যান্সিং করে যে টাকা আয় করতেন সেখান থেকে কিছু টাকা জমিয়ে রাখতেন নিজের স্বপ্ন পূরণের জন্য। সেই মূলধন দিয়ে নিজ জেলা জামালপুরে গড়েছেন 'টেকনগর' নামে নিজের প্রযুক্তি প্রতিষ্ঠান। ফেরদৌস ইবনে কাদের বলেন, 'কর্মশালায় ফ্রিল্যান্সিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে প্রথম ধারণা পাই। সেটাই ছিল হাতেখড়ি। শুরুতে অনেকে অনুপ্রেরণা দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম জিন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরী স্যার। ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা বাড়ানোর জন্য বিদেশ থেকে আমাকে বেশকিছু বইও এনে দিয়েছিলেন। একটা সময় পর এই পেশাটা ভালো লেগে যায়, তখন থেকেই এই অনলাইন উপার্জনকে পেশা হিসেবে বেছে নেই।' ফেরদৌস ইবনে কাদেরের প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ কয়েকবার গুগল প্লেস্টোর ও অ্যাপ স্টোরের টপ চার্টে স্থান পেয়েছে। এখন পর্যন্ত পৃথিবীর পাঁচটি দেশের কয়েকটি প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ তৈরি করেছেন তারা। এ ছাড়া ৫০টিরও বেশি দেশের কয়েকটি প্রতিষ্ঠানে ইন্টারনেট মার্কেটিং সেবা দেয় ফেরদৌসের টেকনগর। তরুণ এই উদ্যোক্তা বলেন, 'মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ইন্টারনেট মার্কেটিং সেবার পাশাপাশি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন তারা। এ ছাড়া সরকারি চাকরিপ্রার্থীরা যাতে আরও সহজে চাকরির প্রস্তুতি ও আবেদন করতে পারে, সে বিষয়ে মোবাইল অ্যাপ তৈরি করছেন।' ঢাকায় থেকে পড়াশোনা শেষ করে এ শহরেই উপার্জন করে নিজ জেলায় গিয়ে উদ্যোক্তা হওয়ার নজির তেমন একটা দেখা যায় না। সে ক্ষেত্রে যেন একটু ব্যতিক্রম এই উদ্যোক্তা। ফেরদৌস বলেন, 'শুধু উপার্জন নয়, গ্রামের তরুণদের তথ্যপ্রযুক্তি শেখায় আগ্রহী করে তুলতে নিজের জন্মভূমিতে ফেরার সিদ্ধান্ত। জামালপুরে যারা অনলাইন প্রফেশনাল আছেন তাদেরও সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে শেকড়ে ফেরা।'
11
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচরে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের আরও অন্তত আটজন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মির্জারচর ইউনিয়নের মির্জারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মো. রুবেল মিয়া (২৭)। তিনি উপজেলার মির্জারচর গ্রামের মানিক ব্যাপারীর ছেলে। এলাকার কয়েক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার শুরু রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়ন থেকে। গত ১১ নভেম্বর বাঁশগাড়ী ইউপি নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল নৌকার প্রার্থী মো. আশরাফুল হক ও স্বতন্ত্র প্রার্থী রাতুল হাসান জাকিরের মধ্যে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দুজনের ওই এলাকায় বিরোধ দীর্ঘদিনের। ওই নির্বাচনের দিন ভোরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়। রক্তক্ষয়ী ওই নির্বাচনে ভোটের ফলাফলে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী রাতুল হাসান। এর পরপরই আশরাফুলের কর্মী-সমর্থকেরা আতঙ্কে এলাকা ছাড়েন। তবে নির্বাচিত হওয়ার কয়েক দিন পরই রাজধানী ঢাকা থেকে রাতুল হাসান পুলিশের হাতে অস্ত্রসহ আটক হন। ওই মামলায় কিছুদিন জেল খেটে বর্তমানে তিনি জামিন পেয়ে এলাকায় আছেন। আড়াই মাস পর আজ রোববার সকালে মো. আশরাফুল হকের কর্মী-সমর্থকেরা এলাকায় ঢোকেন। বাধা দিতে এলে রাতুল হাসানের কর্মী-সমর্থকদের ধাওয়া দেন তাঁরা। ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী মির্জারচর ইউনিয়নের মির্জারচর এলাকায় আশ্রয় নেন রাতুল হাসানের কর্মী-সমর্থকেরা। পরে দুপুর ১২টার দিকে আশরাফুল হকের কর্মী-সমর্থকেরা মির্জারচর গিয়ে দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে তাঁদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় রুবেল মিয়া নামের ওই যুবকের মৃত্যু হয়। এ সময় দুই পক্ষের অন্তত আটজন আহত হন। রুবেল কার সমর্থক এবং কোন অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান। অন্যদিকে সংঘর্ষে আহত ব্যক্তিদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, 'বাঁশগাড়ীর ঘটনায় মির্জারচরে সংঘর্ষের সময় একজন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।'
6
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশে পুলিশের বাধায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের শেষের দিকে পুলিশি হামলায় বিএনপির প্রতিবাদ সমাবেশটি পণ্ড হয়। এসময় ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাকসহ অর্ধশত নেতাকর্মী আহত হন।
9
রাজধানী ঢাকায় শিশুদের খেলাধুলা চর্চা ও স্বাস্থ্য রক্ষায় আরো অনেক বেশি উন্মুক্ত মাঠ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এক ফেসবুক পোস্টে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউসমেন্ট পার্কের স্থানে শিশুদের জন্য উন্মুক্ত খেলার মাঠ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এখনো পুরোপুরি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ওয়ান্ডারল্যান্ড পার্কে শিশুরা ভিড় করছে ও খেলছে। একইভাবে তারা খেলার সুযোগ পাচ্ছে গুলশান ইয়ুথ ক্লাবে (জিওয়াইসি)। ঢাকায় হাঁটার জন্য পার্ক নির্মাণের পাশাপাশি উন্মুক্ত খেলার স্থান নির্মাণেরও আহ্বান জানা তিনি। তিনি প্রশ্ন করেন, 'কেন পুরাতন ওয়ান্ডারল্যান্ড একটি উন্মুক্ত খেলাধুলার কেন্দ্রে পরিণত হতে পারবে না? সেখানে যেকোনো সময়ের জন্য উপযোগী কিছু পিচ তৈরি করুন এবং শিশুদের খেলতে দিন।' বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গবেষণা ফলকে উদ্বৃত্ত করে রাদওয়ান মুজিব বলেন, বিশ্বে শারীরিকভাবে সবচাইতে সক্রিয় শিশুদের তালিকায় বাংলাদেশের শিশুরা রয়েছে। কিন্তু সেই সাথে এই প্রতিবেদনে এটিও উল্লেখ আছে, আমাদের দেশে প্রতি ৩ জনের মধ্যে ২ জন শিশু দিনে এক ঘণ্টা শারীরিক ব্যায়ামের সুযোগ পায় না। তিনি বর্তমান সময়ের মা-বাবাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনার সন্তানের মাথায় শুধু পড়ালেখার বোঝা চাপাবেন না। তাদের শারীরিকভাবে সক্রিয় হয়ে উঠতে দিন। সেই সঙ্গে উন্মুক্ত খেলার মাঠের সংখ্যা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিগত ১০ বছরে বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ক্রমে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। প্রান্তিক পর্যায়ে ক্রীড়াকে প্রতিষ্ঠা করা ও জনপ্রিয় করে তোলার স্বার্থে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্রীড়া সামগ্রী ও সহায়তা প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে নিয়মিত আয়োজন করা হচ্ছে স্কুল পর্যায়ের প্রতিযোগিতা। ক্রীড়া ক্ষেত্রে বাজেটও পূর্বের তুলনায় বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার।
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন শুরু করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস। ১৯৪৮ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ মুজিব শুরু করেছিলেন এই আন্দোলন। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাভাষা, মায়ের ভাষা, মাতৃভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে।আজ রোববার বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬ ব্যাচ ক্যাডেটদের 'মুজিব বর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড' এ এসব কথা বলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের মেরিন একাডেমি অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রীর পক্ষে শেখ হাসিনার পক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দু'জন শ্রেষ্ঠ ক্যাডেটকে 'রাষ্ট্রপতি স্বর্ণপদক' এবং 'বাংলাদেশ শিপিং করপোরেশন পদক' প্রদান করেন।শেখ হাসিনা বলেন, 'ভাষা আন্দোলনের সংগ্রামের পথ বেঁয়ে আমরা বাঙালি, আমাদের আলাদা জাতিসত্তার প্রতিষ্ঠা হয়েছে।'১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যারা এই ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের দুর্ভাগ্য বঙ্গবন্ধু যখন সদ্য স্বাধীন একটি দেশকে গড়ে তুলছিলেন। মাত্র সাড়ে তিন বছরে স্বল্পোন্নত দেশের মর্যাদা পায়। পঁচাত্তরের ১৫ আগস্ট আমরা হারিয়েছি আমাদের আপনজনকে কিন্তু বাংলাদেশ হারিয়েছিল তার উন্নয়নের সব সম্ভাবনাকে। বাংলাদেশের মানুষ যেমন শোষিত-বঞ্চিত ছিল। আবার যেন সেই শোষণ ও বঞ্চনার খপ্পরে না পড়ে যায়।'শেখ হাসিনা বলেন, 'এরপরে যারা অবৈধভাবে ও সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছে একের পর এক। তারা কখনো দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বা একটি স্বাধীন রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেই পদক্ষেপ নেয়নি। তারা দুর্নীতি ও স্বজনপ্রীতিতে বেশি ব্যস্ত ছিল।'অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
6
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, ধর্ষণ মাদকসেবী ও বিকৃত মস্তিস্কের মানুষের কাজ। এদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কষ্ট, ব্যথা-বেদনা বুকে চেপে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের যেন ভাগ্যের পরিবর্তন ঘটে- সেই লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে আওয়ামী লীগ সরকার। তিনি আরও বলেন, "সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেয়া হয়েছে ঠিক তেমনি এখন আমরা ধর্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এক সময় দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্ব ছিল। মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিল না। আমরা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ছিলাম। এক দশকে আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছি। জনগণের কাছে অনুরোধ যারা এই ধরনের ঘটনা (ধর্ষণ) ঘটাচ্ছে তাদের ধরতে সবাই আমাদের সহযোগিতা করবেন। তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেব এবং আমরা এ বিষয়ে যথেষ্ট সচেতন রয়েছি। শনিবার (১৭ অক্টোবর) সকালে জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে থানা মাঠে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ইউএনও শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী সুমন চাকলাদার, জেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান বাবু প্রমুখ।
6
রোববার নোয়াখালীতে আসছেন রাষ্ট্রপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আচার্য মো. আবদুল হামিদ। বিকেলে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন তিনি। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে বর্ণিলভাবে সাজানো হয়েছে নোবিপ্রবির গোটা ক্যাম্পাস। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে, ২০০৬ সালে যাত্রা শুরু হওয়া নোবিপ্রবির আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় সমাবর্তন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর, অডিটোরিয়াম, একাডেমিক ভবন, উপাচার্যের বাসভবন, হলসহ বেশ কয়েকটি ভবন রঙতুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে। আলোকসজ্জিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব প্রশাসনিক ভবন। এ ছাড়া সবকিছু ঠিক থাকলে বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দুটি উদ্বোধনের কথা রয়েছে রাষ্ট্রপতির। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের সমাবর্তনে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারীদের মধ্যে মোট ২ হাজার ২৬৩ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সমাবর্তন কমিটির আহ্বায়ক ড. এম ফারুক উদ্দিন বলেন, সমাবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনসহ একাডেমিক ভবনগুলো রঙ করা হয়েছে। প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক রোকোনুজ্জামান বলেন, সমাবর্তনের দিন ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।রেজিস্ট্রার অধ্যাপক মোমিনুল হক জানান, আজকের সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপাচার্য এম অহিদুজ্জামান বলেন, দুপুর ১২টায় অনুষ্ঠান শুরু হবে। রাষ্ট্রপতি বিকেল ৩টায় ক্যাম্পাসের নিজস্ব হেলিপ্যাডে অবতরণ করবেন। এর পরপরই শুরু সমাবর্তনের মূল অনুষ্ঠান। এরই মধ্যে পুরো ক্যাম্পাস পরিণত হয়েছে ছোট-বড়, নতুন-পুরনো শিক্ষার্থীদের মিলন মেলায়। এবারের সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন ১১ শিক্ষার্থী।
6
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার বাধ্যবাধকতা রেখে এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নতুন আইনের খসড়া অনুমোদনের জন্য সংসদে উঠছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক 'বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল-২০২২' সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। গত বছরের ৩ মে খসড়া এই আইনটির চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজগুলো এখন বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনা এবং অপারেশন গাইড লাইনস-২০১১ এবং বেসরকারি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা এবং অপারেশন গাইডলাইনস-২০০৯ এর অধীনে পরিচালিত হচ্ছে। এই দুটি নীতিমালার ওপর ভিত্তি করে নতুন আইনের খসড়া করা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। বিলে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের প্রত্যেক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত হবে ১:১০। এসব প্রতিষ্ঠানে কোনো বিভাগের খণ্ডকালীন শিক্ষকের সংখ্যা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদিত পদের শতকরা ২৫ শতাংশের বেশি রাখা যাবে না। খসড়া আইনে বলা হয়েছে, মেডিকেল বা ডেন্টাল কলেজের পাঁচ শতাংশ আসন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। প্রতি শিক্ষাবর্ষে এই আসনের ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা ভর্তির শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে সরকারকে জানাতে হবে। বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ অন্যূন ৫০ জন শিক্ষার্থীর আসন বিশিষ্ট হতে হবে। বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য মেট্রাপলিটন এলাকায় কমপক্ষে দুই একর এবং ডেন্টাল কলেজের জন্য এক একর জমি থাকতে হবে। অন্য এলাকায় এই জমির পরিমাণ চার একর ও দুই একর হতে হবে বলে বিলে বিধান রাখা হয়েছে। এই জমি সংশ্লিষ্ট কলেজের নামে নিরঙ্কুশ, নিষ্কণ্টক, অখণ্ড ও দায়মুক্ত হতে হবে। মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ এবং এর অধীন পরিচালিত হাসপাতাল কোনোভাবেই ইজারা বা ভাড়া নেওয়া জমিতে বা ভবনে স্থাপন করা যাবে না। বিলে বলা হয়েছে, মেডিকেল কলেজের নামে অন্যূন তিন কোটি টাকা এবং বেসরকারি ডেন্টাল কলেজের নামে দুই কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে সংরক্ষিত থাকতে হবে। এরই মধ্যে স্বীকৃতি পাওয়া মেডিকেল ও ডেন্টাল কলেজের নামে এক কোটি টাকা জমা থাকতে হবে। তবে ৫০ আসনের বেশি অতিরিক্ত প্রতি আসনের জন্য মেডিকেল কলেজের ক্ষেত্রে তিন লাখ টাকা এবং ডেন্টাল কলেজের জন্য দুই লাখ টাকা সংরিক্ষত তহবিল হিসেবে জমা থাকতে হবে। ব্যক্তি নামে মেডিকেল বা ডেন্টাল কলেজের ক্ষেত্রে আরও এক কোটি টাকা সংরক্ষিত তহবিল হিসাবে জমা থাকতে হবে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, প্রত্যেক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থীর ভর্তি ফি সরকার নির্ধারণ করবে। কোনো মেডিকেল বা ডেন্টাল কলেজ কাউন্সিলের অনুমোদন না নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করলে এক বছরের কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। পাঁচ শতাংশ আসন অসচ্ছল শিক্ষার্থীদের জন্য না রাখলে এবং অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করলে একই দণ্ডের বিধান রাখা হয়েছে। সরকারের অনুমতি ছাড়া নতুন শিক্ষার্থী ভর্তি করলে ১০ লাখা টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার এক বছরের মধ্যে আগেই স্থাপিত মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোকে এ বছরের মধ্যে বিধান মেনে অনুমোদন নিতে হবে।
6
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইউক্রেন আক্রমণের পর থেকে শান্তির পথ অনুসরণের ব্যাপারে রাশিয়ার প্রকৃত আগ্রহের কোনো লক্ষণ' যুক্তরাষ্ট্র দেখছে না। মঙ্গলবার রাশিয়া-ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তুরস্কে অনুষ্ঠিত এই আলোচনার পর মস্কো ঘোষণা দিয়েছে, ইউক্রেনের কিয়েভ এবং চেরনিহিভে রাশিয়া উল্লেখযোগ্যভাবে হামলা কমাবে। রাশিয়ার এই ঘোষণার পরই ব্লিনকেন এই মন্তব্য করেন। এদিকে আলোচনার আয়োজক দেশ তুরস্কও প্রথম দিনের আলোচনা শেষে বলেছে, রাশিয়া-ইউক্রেন আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু ব্লিনকেন বলেছেন, রাশিয়া যা বলে এবং যা করে তার মধ্যে পার্থক্য রয়েছে। পরবর্তীতে কি ঘটে তার দিকে যুক্তরাষ্ট্র দৃষ্টি নিবন্ধ করেছে। এ সময় তিনি আরও বলেন, রাশিয়ার এখন অভিযান শেষ করা এব সৈন্য ফিরিয়ে নেওয়া উচিত। আলোচনায় ইউক্রেনে সামরিক অভিযান কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। এক মাসের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এটাই সবচেয়ে বড় অগ্রগতি। রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্দার ফোমিন জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে চলমান আলোচনায় আস্থা তৈরি এবং পরবর্তী সমঝোতার পথ তৈরির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মস্কোর এই নমনীয় অবস্থানের পেছনে রয়েছে ইউক্রেনের প্রস্তাব। মঙ্গলবার ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল। বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা বলেছেন, রাশিয়ার দাবি অনুযায়ী জোট নিরপেক্ষ (নিউট্রাল স্ট্যাটাস) অবস্থান গ্রহণে রাজি আছেন তাঁরা। তবে সে ক্ষেত্রে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। জোট নিরপেক্ষ অবস্থানের অর্থ হলো - ইউক্রেন ন্যাটোর মতো কোনো সামরিক জোটে যোগ দেবে না। কোনো দেশ বা জোটকে সামরিক ঘাঁটিও করতে দেবে না তারা। এর বিনিময়ে ইউক্রেনকে যে আন্তর্জাতিক নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে, সেখানে গ্যারান্টার হিসেবে পোল্যান্ড, ইসরায়েল, তুরস্ক, কানাডাসহ কয়েকটি দেশ থাকতে পারে। এ ছাড়া ২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়া অঞ্চলের স্ট্যাটাস কী হবে, সে বিষয়ে আলোচনার জন্য ১৫ বছরের সময় চেয়েছে ইউক্রেন। বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু বলেছেন, আজকের সমঝোতা আলোচনায় 'উল্লেখযোগ্য অগ্রগতি' হয়েছে। নির্দিষ্ট কিছু বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের বিষয়েও তাঁরা একমত প্রকাশ করেছেন।
3
ফের খবরের শিরোনামে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের অভিজাতদের রেভ পার্টি। চলতি ভাষায় যাকে মাদক সেবন পার্টি বলে। শনিবার মুম্বই উপকূলের এক বিলাসবহুল প্রমোদতরীর রেভ পার্টি থেকে আটজনকে আটক করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। বলিউড স্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-পরবর্তী সময়ে একাধিক বলিউড তারকাদের আবাসনে এই এনসিবির অভিযান খবরের শিরোনামে এসেছিল। এবার সেই এনসিবির হাতেই আটক বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খান পুত্র আরিয়ান খান। যে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এনসিবি, তাদের মধ্যে আরিয়ান ছাড়াও দু'জন তরুণী রয়েছেন- মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জয়সওয়াল, বিক্রান্ত চোকর, গোমিত চোপড়া এবং আরবাজ মার্চেন্ট। যদিও এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তবে আটকদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে ভারতের কেন্দ্রীয় এই সংস্থা। খতিয়ে দেখা হচ্ছে তাদের থেকে বাজেয়াপ্ত মোবাইল ফোন। এই রেভ পার্টি-কাণ্ডের তদন্তে গভীরে যেতেই কোমর বাঁধছে এনসিবি। মাদক সরবারহকারীদের সাথে এই চক্রের মাথার খোঁজেও তদন্ত চলবে এমনটাই সূত্রের খবর। এখন পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, গোয়াগামী এই প্রমোদতরীতে ৮০ হাজার-এক লক্ষ টাকা পর্যন্ত টিকিট কেটে উঠেছিলেন অভিযুক্তরা। যদিও একটি সূত্র বলছে, 'বিশেষ অতিথি'র তালিকায় থাকা আরিয়ান খানের প্রবেশ ফ্রি-ই ছিল। জানা গেছে, ড্রাগ পেডলার বা মাদক সরবরাহকারীদের থেকেই খবর পেয়েই এই অভিযান। এনসিবির একটি অংশ বলছে, ওই সমুদ্র বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ সুত্র মারফৎ এনসিবির কাছে রেভ পার্টির খবর যায়। তারপরেই সাদা পোশাকে ছদ্মবেশে যাত্রী সেজেই ওই তরীতে ওঠেন এনসিবি কর্মকর্তারা। লক্ষ্য একটাই, হাতেনাতে মাদক সেবনকারীদের আটক করা। সেই লক্ষেই সফল হয়েছেন তদন্তকারীরা। যে আটজনকে আটক করা হয়েছে, তাদের লাগেজ ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। কয়েকজনের পোশাক কেটে, দুই তরুণীর হিলের ভিতর থেকে উদ্ধার হয়েছে মাদক। প্রত্যেকের ব্যাগ পরীক্ষার পাশাপাশি রক্ত পরীক্ষা করা হবে। তারপরেই গ্রেফতারির সিদ্ধান্ত নেয়া হবে। এমনটাই এনসিবি সূত্রের খবর। জানা গিয়েছে, এখন পর্যন্ত এসট্যাসি, কোকেন, মেফেড্রন, এমডিএমএ মাদক বাজেয়াপ্ত করেছে এনসিবি। এই মাদকের মোট বাজারদর কত? এখনো বুঝে উঠতে পারেনি এই তদন্তকারী সংস্থা। এদিকে, যে প্রমোদতরীর রেভ পার্টিতে অভিযান চালানো হয়েছিল, সেই কোর্ডেলিয়ার জাহাজ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছিল না। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটাই জানিয়েছে ডিজি-শিপিং অমিতাভ কুমার। বাণিজ্যিক এবং যাত্রী পরিবহণের স্বার্থে প্রমোদতরী ব্যবহারে বিশেষ লাইসেন্সে জন্য আবেদন করতে হয়। আবেদনে প্রমোদ প্রসঙ্গ উল্লেখ করতে হয়। কিন্তু কোর্ডেলিয়ার আবেদনে কিছু ঘাটতি থাকায় মেলেনি ছাড়পত্র। এমনটাই জানান অমিতাভ কুমার। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
2
খুলনা বিএনপি অভিযোগ করেছে, সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ২২ দিনে খুলনা নগর থেকে বিএনপির ১৩৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আর শরিক দলের আছেন ১০ জন। বিএনপির অভিযোগ, দলের সদস্য বাদে সমর্থকসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা আড়াই শতাধিক। এর মধ্যে গতকাল রোববার ১৪ জন ও আজ সোমবার ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিএনপির নেতা-কর্মী ও কেসিসি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্বিচারে গ্রেপ্তারের প্রতিকার চেয়ে আজ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। ওই অভিযোগে বলা হয়, নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণ পর্যন্ত পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে কাজ করে। কিন্তু খুলনা সিটি নির্বাচনের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হচ্ছে না বরং পুলিশ ও ডিবির সদস্যরা দলীয় সরকারের অধীনদের মতো আচরণ করছে এবং বিএনপি মনোনীত প্রার্থীর কর্মীদের দমন-পীড়নে সর্বশক্তি প্রয়োগ করেছে। পুলিশের এ আচরণে জনমনে এবং ভোটারদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।বিএনপির দাবি অনুযায়ী, ২২ এপ্রিল গ্রেপ্তার হন মহানগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বাবু। ৩০ এপ্রিল খুলনা মহানগরে ধানের শীষের পক্ষে প্রচারকাজে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে নগরীর গল্লামারী থেকে ডিবির হাতে গ্রেপ্তার হন বাগেরহাট জেলা যুবদল সভাপতি মেহবুবুল হক কিশোর। ২ মে দিবাগত রাতে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন মহানগর বিএনপির প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ। একই রাতে গ্রেপ্তার হন মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু। সোনাডাঙ্গা থানা বিএনপি নেতা মো. অহেদুজ্জামান। দৌলতপুর থানা বিএনপি নেতা রফিকুল ইসলাম মিঠু। দৌলতপুর থানা যুবদল নেতা মো. ফারুক। সদর থানা শ্রমিক দল নেতা আবু তালেব। সদর থানা শ্রমিক দল নেতা ফারুক হোসেন। সদর থানা শ্রমিক দল নেতা গাউস হোসেন। লবণচরা থানা বিএনপি নেতা নাসির হোসেন। খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড বাস্তহারা ইউনিট বিএনপি নেতা গোলাম মোস্তফা ভুট্টো। খালিশপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। খালিশপুর থানা যুবদল নেতা শুকুর আলী। খালিশপুর থানা বিএনপি নেতা রফিকুল ইসলাম। খালিশপুর থানা যুবদল নেতা সুমন। ৮ মে রাতে গ্রেপ্তার হন মহানগর বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহসম্পাদক একরামুল কবির মিল্টন। সোনাডাঙ্গা থানার ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন টারজান। সদর থানার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম হাওলাদার। দৌলতপুর থানা শ্রমিক দল নেতা লোকমান হোসেন। এ ছাড়া ৯ মে ১৯ জনকে, ১০ মে ১৭ জনকে, ১১ মে ১৬ জনকে, ১২ মে ১৪ জনকে, ১৩ মে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এ ছাড়া ওই সময়ে বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৩০ জন নেতা-কর্মী।আজ প্রেস ব্রিফিংয়ে পুলিশের গণগ্রেপ্তারকে ধিক্কার জানিয়ে নজরুল ইসলাম বলেন, পুলিশ গ্রেপ্তার-বাণিজ্য করছে। দলের একজন অসুস্থ নেতাকে হাতকড়া পরিয়ে আবার ২০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে। এমনকি তাঁর (মঞ্জুর) পরিবারও পুলিশের হিংস্রতা থেকে রেহাই পায়নি। এসআই অচিন্ত্য ও বিপ্লবের নেতৃত্বে তিন গাড়ি পুলিশ তাঁর বাড়িতে গিয়ে স্ত্রী, ভাইবোন ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার ও ভয়ভীতি দেখিয়েছে। বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের ব্যাপারে প্রেস বিফ্রিংয়ের সময় জানতে চাইলে তালুকদার আবদুল খালেক বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সন্ত্রাসী, চাঁদাবাজদের গ্রেপ্তার করবে এটাই স্বাভাবিক। এটা তাদের নিয়মিত কাজের অংশ। এরই সূত্র ধরে বিএনপির নেতা-কর্মীরা গ্রেপ্তার হতে পারে।
9
আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এবার 'ডিফেন্ডিং চ্যাম্পিয়ন'-এর খেতাব নিয়ে খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে সংযুক্ত আরব আমিরাতে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। যুবাদের এশিয়া শ্রেষ্ঠত্বের এই লড়াই শুরু হবে আগামী ২৩শে ডিসেম্বর। করোনার কারণে গত আসরের মতো প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর পরও শিরোপা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী জুনিয়র টাইগাররা। গত বছর দক্ষিণ আফ্রিকা থেকে ট্রফি জিতে আসা রকিবুল হাসান ও তানজিম হাসানকে নেওয়ায় দলের শক্তি অনেক বেড়ে গেছে। সংযুক্ত আবর আমিরাতে যুব এশিয়া কাপ খেলার পর সেখান থেকেই যুব বিশ্বকাপ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রওনা হয়ে যাবে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন জুনিয়র টাইগাররা। সেখানে যুব এশিয়া কাপ খেলে নতুন বছরের প্রথম দিন উইন্ডিজের বিমানে চড়বেন তারা। এখনও যুব এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ২০১৯ সালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা। তবে গত বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি শোধ নিয়েছিল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজে ১৫ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপ। দুই মিশনে দেশ ছাড়ার আগে গতকাল মিরপুর একাডেমি মাঠে ফটোসেশন করে অনূর্ধ্ব-১৯ দল। সেখানে যুব দলের অধিনায়ক রকিবুল হাসান ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন, 'গতবার আমরা যখন গিয়েছিলাম তখন ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছি। খেলোয়াড় হিসেবে আমি নতুন ছিলাম, এবার পুরোনো। গতবার যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটাই দলের ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করছি। আর আমাদের দলটাও ভালো আছে, আশা করি আমরা ভালো করব।' আর পর্যাপ্ত প্রস্তুতি কোনো দলই নিতে পারেনি বলে জানান রকিবুল, 'গতবার তো এরকম কভিড পরিস্থিতি ছিল না। কভিড পরিস্থিতির কারণে আমরা যেমন এবার প্রস্তুতি নিতে পারিনি, তেমনি বাকি দলগুলোও পারেনি। গত ২-৩ মাসে আমরা কয়েকটি সিরিজ খেলেছি, আমি মনে করি এটাও খারাপ না। আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে এবং এশিয়া কাপের আগে যে ক্যাম্পটা করেছি, সেটাও ভালো হয়েছে।' দেশের মাটিতে আফগান যুব দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচ জিতলেও শেষ দুই ম্যাচ হেরে যায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা সফরে ৫-০-তে হোয়াইটওয়াশ হয় তারা। এর পরই গত বিশ্বকাপজয়ী দলের সদস্য রকিবুল ও তানজিমকে যুক্ত করা হয় দলের সঙ্গে। ভারতে গিয়ে তিন দলের টুর্নামেন্ট দাপটের সঙ্গে জিতে এসেছেন বাংলাদেশের যুবারা। যুব এশিয়া কাপ এবং বিশ্বকাপেও ভারতই হতে পারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী। তাদের হারিয়ে আসায় আত্মবিশ্বাস বেড়ে গেছে বলেও মনে করছেন রকিবুল। বাংলাদেশ দলের নওরোজ প্রান্তিক নাবিল ও মেহরোব হোসেন গত বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন। তবে তারা গতবার ম্যাচ খেলেননি।
12
সৌদি আরবের বাইরে থেকে ওমরা পালন করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জারি করা এক আদেশের পরিপ্রেক্ষিতে বাধ্যতামূলকভাবে ওমরা পালনে ইচ্ছুক বিদেশী নাগরিকদের মানতে হবে। নতুন নিয়ম অনুসারে ওমরা পালনে সৌদি আরবের বাইরে থেকে আসা ব্যক্তিদের কাবায় ওমরা পালনের ছয় ঘণ্টা আগেই মক্কায় এক কেয়ার সেন্টারে গিয়ে তার টিকার নিশ্চিয়তা নিতে হবে। সেখানে তার হাতে টিকার তথ্যযুক্ত ডিজিটাল ব্রেসলেট পরিয়ে দেয়া হবে। কেয়ার সেন্টার থেকে ওমরা পালনে ইচ্ছুক ব্যক্তিদের আল-শুবাইকা অ্যাসেম্বলি সেন্টারে গিয়ে ব্রেসলেটের তথ্য অনুসারে তাদের ওমরার অনুমতিসহ যাবতীয় তথ্য সত্যায়ন করা হবে। ওমরা পালনে আসা বিদেশী নাগরিকদের ওমরার জন্য নির্ধারিত সময় ও তারিখ মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া মক্কায় আসার পর বিদেশী নাগরিকদের তিনদিন তাদের নির্ধারিত হোটেলেই কোয়ারেন্টিনে থাকার জন্য মন্ত্রণালয়ের বিবৃতিতে নির্দেশনা দেয়া হয়। রমজান মাস শুরু হওয়ার পর প্রতিদিনই ওমরার জন্য অনুমতির সংখ্যা বাড়ছে। এর আগে করোনাভাইরাস সংক্রমণে বন্ধ থাকার পর গত বছর ৪ অক্টোবর ওমরা আবার চালু হলে হজ ও ওমরা মন্ত্রণালয়ের চালু করা 'ইতমারনা' অ্যাপের মাধ্যমে রমজানের আগ পর্যন্ত এক কোটির বেশি সৌদি ও বিদেশী নাগরিক ওমরা পালন করেছেন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের চালু করা 'তাওক্কালনা' অ্যাপে আবেদনকারীর করোনা সংক্রমণ ও টিকা বিষয়ক তথ্য প্রদানের পর 'ইতমারনা' অ্যাপে ওমরার অনুমতির জন্য আবেদন করতে হয়। ওমরার এই অনুমতি শুধু 'তাওয়াক্কালনা' অ্যাপেই প্রদর্শন করা যাবে। সূত্র : আরব নিউজ
3
ছবির স্বার্থে তাঁরা সব সময়েই একফ্রেমে ধরা দিয়েছেন। সম্পর্কের জটিল অংক যতই থাক না কেন, ক্যামেরার সামনে সাইফ আলি, কারিনা কাপূর এবং শাহেদ কাপূর কখনোই ব্যক্তিগত সমীকরণকে প্রাধান্য দেননি। তার প্রমাণ পাওয়া গেছে 'উড়তা পাঞ্জাব' বা 'রেঙ্গুন'-এর ক্ষেত্রে। এবারের নয়া সংযোজন করণ জোহরের নতুন ছবি। ছবির নাম এখন পর্যন্ত ঠিক না হলেও সূত্রের খবর ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন নবাগতা সারা এবং ইশান খাট্টার। প্রসঙ্গত, সারা হলেন সাইফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা এবং ইশান হলেন শাহেদ কাপূরের ভাই। শোনা যাচ্ছে, নতুন এই জুটি নিয়ে দু'জনের পরিবারের তরফ থেকে কোনও বাধা তো আসেইনি বরং উৎসাহই দেওয়া হচ্ছে। এই নতুন জুটিকে বড়পর্দায় ঠিক কবে নাগাদ দেখতে পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এ বছরই শ্যুটিং শুরু হবে বলে খবর।
2
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৮ পয়েন্ট কাটা হলো ইংল্যান্ড ক্রিকেট দলের। ব্রিজবেনে প্রথম টেস্টে স্লো ওভার রেটের জন্য শতভাগ ম্যাচ ফি জরিমানা করা হয় ইংলিশ ক্রিকেটারদের। সেই সাথে আইসিসি থেকে জানানো হয়, টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাঁচ পয়েন্টও কাটা হবে ইংল্যান্ডের। কারণ ওই টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার কম করেছে ইংল্যান্ড। কিন্তু পরবর্তীতে জানানো হয়েছে, ৫ নয়, ব্রিজবেন টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ৮ ওভার কম বল করেছে ইংল্যান্ড। তাই ৮ পয়েন্ট কাটা হয়েছে ইংলিশদের। এতে অ্যাশেজের প্রথম টেস্টে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে মোট ৮ পয়েন্ট কাটা হয়েছে ইংল্যান্ডের। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচ খেলে ১টি জয়, ৩টি হার ও ১টি ড্রতে ৬ পয়েন্ট ইংল্যান্ডের ঝুলিতে। জয়ের হার ১০ শতাংশ। পয়েন্ট টেবিলের সপ্তমস্থানে রয়েছে ইংল্যান্ড। ইংলিশদের পরই সর্বশেষ দল হিসেবে টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ। ২ ম্যাচ খেলে এখনো পয়েন্টের দেখা পায়নি বাংলাদেশ। এক বিবৃতিতে আইসিসি জানায়, 'ইংল্যান্ডের আট ওভার কম ছিল (আগের ঘোষণা অনুযায়ী পাঁচ ওভার নয়)। তবে ম্যাচ ফি'র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের।' অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারে ইংল্যান্ড। ওই টেস্টের ৮ পয়েন্টসহ সর্বমোট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ১০ পয়েন্ট কাটা গেল ইংলিশদের। কারণ ঘরের মাঠে গত জুলাই-আগস্টে ভারতের বিপক্ষে সিরিজের নটিংহাম টেস্টে স্লো ওভার রেটের কারণে ওই সিরিজে ২ পয়েন্ট কাটা হয়েছিল ইংল্যান্ডের। এ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমে দ্বিতীয়বারের মতো পয়েন্ট কাটা গেল ইংলিশদের। সূত্র : বাসস
12
সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচন না পেছানোর দাবি জানিয়েছে। যুক্তফ্রন্টের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দেখা করে জানিয়েছে, অকারণে তফসিল পেছানো ঠিক হবে না। আজ যুক্তফ্রন্টের নেতা ও বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেখা করে ইসিকে চিঠি দেয়। ওই চিঠিতে নির্বাচন না পেছানোর কথা উল্লেখ করে বলা হয়, নির্বাচনের তফসিল অকারণে বিলম্ব হলে জাতির মধ্যে সংশয়, বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি হবে, যা কোনো ক্রমেই কাম্য নয়। এর আগে গতকাল সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল তফসিল পেছানোর জন্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে। একপর্যায়ে সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়েরঘটনাও ঘটে। ইসি ৮ নভেম্বর তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছিল। ইসির সঙ্গে দেখা শেষে আজ সন্ধ্যায় সংবাদ ব্রিফিংও করেন যুক্তফ্রন্টের মহাসচিব আবদুল মান্নান। ব্রিফিংয়ে মান্নান বলেন, 'ইসির সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা বলেছি নির্বাচনের তফসিল পেছালে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। আর এই শূন্যতা তৈরি হলে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় চলে আসতে পারে।' যুক্তফ্রন্ট তাদের চিঠিতে আরও বলে, 'সমস্ত জাতি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদি তা করতে ব্যর্থ হয়, তাহলে জাতি ইসিকে ক্ষমা করবে না।' চিঠিতে আরও বলা হয়, সরকার বা অন্য কোনো জোট চাপ বা ভয়ভীতি প্রদর্শন করলে ইসি মাথা নত করবে না-এটা যুক্তফ্রন্ট ও সাধারণ মানুষের প্রত্যাশা। এদিকে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ঐক্যফ্রন্টের কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছেন এই জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল কর্মসূচি ঘোষণায় বলেন, যদি তফসিল না পেছায়, তাহলে ইসি অভিমুখে পদযাত্রা করা হবে। প্রসঙ্গত, সুষ্ঠু ভোটের দাবিতে জাতীয় ঐক্য গড়তে একসঙ্গে কাজ শুরু করেন বি চৌধুরী ও ড. কামাল হোসেন। পরে জামায়াত প্রশ্নে মতের মিল না হওয়ায় ঐক্যফ্রন্টে যোগ দেননি বি চৌধুরী।
9
সস্তা স্টেরয়েড ওষুধ করোনাভাইরাসে মৃত্যু ঠেকাতে পারে, এই আবিষ্কারের ঠিক এক বছর পর গবেষকরা এখন বলছেন, তারা নতুন একটি জীবন রক্ষাকারী চিকিৎসার পথ খুঁজে পেয়েছেন। তবে বেশ ব্যয়বহুল এই চিকিৎসায় রোগপ্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার বদলে স্যালাইনের মাধ্যমে শক্তিধর অ্যান্টিবডি মানবদেহের শিরায় ঢুকিয়ে দেয়া হয় যা ভাইরাসকে পরাস্ত করতে পারে। হাসপাতালের পরীক্ষায় দেখা গেছে, কোভিডে মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের মধ্যে প্রতি তিনজনের একজন এতে সেরে উঠেছে। এই চিকিৎসা দিয়ে করোনায় আক্রান্ত প্রতি ১০০ জন সাধারণ রোগীর মধ্যে ছয়জনের জীবন রক্ষা করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা হিসেব করে দেখেছেন। যুগান্তকারী চিকিৎসাতবে যেসব রোগীর দেহে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয় না শুধু তাদেরই এই চিকিৎসা দেয়া হয়। এর খরচ পড়ে এক হাজার থেকে দুই হাজার ডলার। ৩৭ বছর-বয়সী কিম্বারলি ফেদারস্টোন এই চিকিৎসার মেডিকেল ট্রায়ালে অংশ নিয়েছিলেন। তিনি বলছেন, 'আমার ভাগ্য ভালো যে করোনা হওয়ার পর আমাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় ততদিনে এই পরীক্ষা চালু হয়ে গিয়েছিল। এবং এই যুগান্তকারী পরীক্ষাটিতে আমি অংশ নিতে পেরেছিলাম।' এই চিকিৎসার নাম মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট। এটি উদ্ভাবন করেছে রিজেনারন নামে একটি প্রতিষ্ঠান। এর ওষুধ করোনাভাইরাসের কোষকে ঘিরে ধরে। এর ফলে দেহের অন্য কোনো কোষে করোনাভাইরাস আর সংক্রমিত হতে পারে না এবং সংখ্যায়ও বাড়তে পারে না। ব্রিটেনের বিভিন্ন হাসপাতালের প্রায় ১০ হাজার করোনা রোগীর ওপর এই চিকিৎসার পরীক্ষা চালানো হয়। এর ফলাফলে দেখা গেছে- মৃত্যু ঝুঁকি অনেক কমেছে।- হাসপাতালে চিকিৎসার সময়, যা গড়ে চার দিন, সেই সময়ও কমে এসেছে।- ভেন্টিলেটর ব্যবহারের প্রয়োজনীয়তাও কমানো সম্ভব হয়েছে।- এই চিকিৎসা পরীক্ষায় যে দু'জন নেতৃত্ব দিয়েছেন তাদের একজন হলেন স্যার মার্টিন ল্যানড্রে। তিনি বলছেন, 'দুই ধরনের অ্যান্টিবডি মিশিয়ে স্যালাইনের মাধ্যমে শিরায় প্রবেশ করানো হলে কোভিড রোগীর মৃত্যুর সম্ভাবনা এক-পঞ্চমাংশ কমে যায়।' চরম অনিশ্চয়তাহাসপাতালের ট্রায়ালে প্রদাহ-বিরোধী স্টেরয়েড ওষুধ ডেক্সামাথাসোনের পাশাপাশি রোগীদের ওপর নতুন এই চিকিৎসা প্রয়োগ করা হয়। এই পরীক্ষার দ্বিতীয় প্রধান গবেষক স্যার পিটার হরবি বলছেন, অ্যান্টিবডি চিকিৎসা আসলে কতটা কার্যকর হবে তা নিয়ে চরম অনিশ্চয়তা ছিল। কারণ কোনো কোনো পরীক্ষায় দেখা গেছে, এটা খুব একটা সুফল বয়ে আনে না। করোনা রোগীদের রক্ত থেকে প্লাজমা সংগ্রহ করে কোভিড চিকিৎসাতেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। কিন্তু এই নতুন চিকিৎসার রিকভারি ট্রায়ালে ল্যাবরেটরিতে তৈরি দুটি সুনির্দিষ্ট অ্যান্টিবডির মিশ্রণ রোগীর দেহে ঢোকানো হয় যেগুলো করোনাভাইরাসের কোষে আটক যায়। স্যার পিটার বলছেন, 'কোভিড-১৯য়ের মারাত্মক অবস্থাতেও রোগী দেহে ভাইরাসের বিরুদ্ধে যে এই চিকিৎসা কার্যকর এটা খুবই খুশির খবর।' সূত্র : বিবিসি
6
বগুড়ার ধুনট উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদুল করিম খান। এ সময় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠু তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, অভিভাবক হাবিবুল্লাহ মেজবাহ, আব্দুল মান্নান শেখ, ফজলুল হক, আওয়ামী লীগ নেতা ফারুক শেখ, শিক্ষার্থী মারুফ, কেয়া, যুথী, রিয়াদ ও জিম। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি করেন। উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুন রাতে উপজেলার রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে (১১) তার দাদার বাড়িতে ধর্ষণ করে একই গ্রামের মজিদ শেখের ছেলে ফজল শেখ ও নয়ন শেখ। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন।
6
ঘরের মাঠে ভারতের বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। নিজের ২৪তম জন্মদিনে পরশু তো ভারতীয় ব্যাটিং লাইনআপ ধসিয়েই দিয়েছেন তিনি। হাসারাঙ্গার ক্যারিয়ারসেরা বোলিংয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে সিরিজ জেতে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর শ্রীলঙ্কান এই লেগ স্পিনারের দেখা মিলতে পারে স্থগিত আইপিএলের বাকি অংশে।পরশু সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা। তাঁর স্পিন জাদুতে ৮১ রানেই গুটিয়ে যান শিখর ধাওয়ান-সঞ্জু স্যামসনরা। ম্যাচ-সেরা তো হয়েছেনই, একই সঙ্গে তিন ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে সিরিজ-সেরার পুরস্কারও পেয়েছেন হাসারাঙ্গা। লোয়ার-অর্ডারে দলের প্রয়োজনে ব্যাটিংয়ে জ্বলে ওঠারও ক্ষমতা রাখেন তিনি। সব মিলিয়ে এর মধ্যে আলোচনার কেন্দ্রে এই শ্রীলঙ্কান লেগ স্পিনার।এই আলোচনার মধ্যেই ভারতীয় সংবাদমাধ্যমের খবর, হাসারাঙ্গাকে দেখা যেতে পারে আরব আমিরাতে আইপিএলের বাকি অংশে। ১৯ সেপ্টেম্বর আমিরাতে শুরু হচ্ছে স্থগিত আইপিএলের বাকি অংশ। করোনার বাধায় আমিরাতে অনেক বিদেশি খেলোয়াড়কে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দেখা যেতে পারে হাসারাঙ্গাকে। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বদলে হাসারাঙ্গাকে দলে নিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এর মধ্যে আবেদন করেছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ।ভারতে করোনার ভয়াবহতায় মে মাসে স্থগিত হয়েছিল আইপিএল। স্থগিত হওয়ার আগেই অবশ্য করোনার ভয়ে দেশে চলে গিয়েছিলেন জাম্পা। আইপিএলে হাসারাঙ্গার দল পাওয়া নিয়ে আশাবাদী কিংবদন্তি শ্রীলঙ্কান অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ মুরালি বলেছেন, 'আমি আশা করি, আইপিএলের যেকোনো ফ্র্যাঞ্চাইজি তাকে (হাসারাঙ্গা) দলে নেওয়ার চেষ্টা করবে।' তবে এ ক্ষেত্রে সমস্যার কথাও বলেছেন মুরালি। মুরালির মতে, যদি সে স্থানীয় খেলোয়াড় হতো, সহজেই যেকোনো দলে সুযোগ পেত। কিন্তু বিদেশি খেলোয়াড়দের জন্য ব্যাপারটা একটু কঠিন।কোনো ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেলেও একাদশে সুযোগ পাওয়া কঠিন হবে হাসারাঙ্গার। ক্রিকইনফোকে মুরালি জানিয়েছেন, দলে সুযোগ পেলেও একাদশে আসা কঠিনই হবে। এখানে বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি স্থানীয় লেগ স্পিনারদের দিকে তাকিয়ে থাকে।
12
নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির সঙ্গে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।আজ শুক্রবার দুপুরের দিকে আত্রাই উপজেলার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।আহতরা হলেন নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বাসিন্দা হাসান আলী (৩৪) এবং নাইম হোসেন (২২) এবং শিকারপুর এলাকার বাসিন্দা মো. শরিফুল (৩২)। শরিফুলের অবস্থা গুরুতর।আহতদের নাম-পরিচয় নিশ্চিত করেছেন আহত নাইম হোসেনের বন্ধু রাব্বি হোসেন। নাইম বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আহতরা সবাই রডমিস্ত্রির কাজ করেন। আজ দুপুরের দিকে শরিফুলসহ ওই তিনজন কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। রাণীনগর উপজেলার বেতগাড়ি মোড় পার হয়ে ঘোষগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা আত্রাইয়ের ইউএনওর গাড়ির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।আহত নাইম হোসেনের বন্ধু রাব্বি হোসেন বলেন, দুর্ঘটনার সময় ইউএনও নিজে ওই গাড়িতে ছিলেন।ইউএনওর সরকারি গাড়িচাপায় যুবক নিহতএ ব্যাপারে জানতে চাইলে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, 'লোকমুখে শুনেছি ইউএনওর গাড়ির সঙ্গে দুর্ঘটনায় শিকার হয়ে তিনজন আহত হয়েছে। তবে দুর্ঘটনাস্থল আমার এলাকার মধ্যে পড়ে না।'রাণীনগর থানার ওসি শাহীন আকন্দ বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। আহত সবাই এখন চিকিৎসাধীন।দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম বলেন, 'গাড়িটি আমাদের এসি (ল্যান্ড)-এর ছিল। আমরা মোবাইল কোর্ট পরিচালনার জন্য বান্দায়খাড়া বাজারের দিকে যাচ্ছিলাম। এ সময় একটি মোটরসাইকেলে ওনারা তিনজন একসঙ্গে হেলমেট ছাড়া যাচ্ছিলেন। সে সময় বৃষ্টি হচ্ছিল। সামনে এসে হার্ড ব্রেক করে স্লিপ করে গাড়ির সামনে এসে পড়ে গেছে।'ইউএনও বলেন, 'এ ঘটনায় তিনজনের মধ্যে একজন মোটামুটি আঘাত পেয়েছেন। বাকি দুজনের তেমন কিছুই হয়নি। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া আমি সব সময় খোঁজখবর রাখছি।'
6
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১০ জন।করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা হলেন ময়মনসিংহ সদরের বাহার উদ্দিন (৬৫), জোবেদা খাতুন (৯০), ফুলপুর উপজেলার দুলাল উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৭৭), হালুয়াঘাট উপজেলার রুহুল আমিন (৭৬), নেত্রকোনা বারহাট্টা উপজেলার মালেকা (৭২), জামালপুর সদরের রফিকুল ইসলাম (৭২) এবং শেরপুর সদরের রহিমা বেগম (৫০)।এ ছাড়া উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন ময়মনসিংহ সদরের সুফিয়া জামান (৭০), আনোয়ারা (৬০), তারাকান্দা উপজেলার আব্দুল খালেক (৬৮), ফুলপুর উপজেলার সুলেমা (৫৭), মুক্তাগাছা উপজেলার শামসুন্নাহার (৬৪), জামালপুর সদরের জোবেদা বেগম (৫৫), ইসলামপুর উপজেলার আব্দুর খায়ের (৬১), টাঙ্গাইল সদরের মনি (৫০), মধুপুর উপজেলার জহর আলী (৮০) এবং নেত্রকোনা সদরের রবিউল (৮০)।এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৭২ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষায় আরও ৪৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৪৪ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৪ হাজার ৫৩৩ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৩৪ জন।
6
মানিকগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিনেও যারা নিয়ম ভঙ্গ করে রাস্তায় নেমেছেন তারাই জবাবদিহিতার মধ্যে পড়ছেন। জরিমানা ও মামলার সম্মুখীনহচ্ছেন। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জেলা পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সরেজমিনে দেখা যায়, আজ অপ্রয়োজনে রাস্তায় লোকজনের চলাফেরা কিছুটা কম। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে দৌলতদিয়া থেকে পণ্যবাহী পরিবহণ, জরুরী বাহন, ছোটগাড়ি ও লোকজন পার হচ্ছে। বিডি প্রতিদিন / অন্তরা কবির
6
সম্প্রতি 'আলহামদুলিল্লাহ ইসরায়েলি কয়েকটি বিমান ধংশ করেছে ফিলিস্তিন' শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাঁচ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, যুদ্ধবিমান থেকে বিপুল পরিমাণ অস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। প্রায় সব পোস্টে একই ক্যাপশন ব্যবহার করা হয়েছে।ফেসবুকে অনুসন্ধান করে অন্তত ৫৬টি গ্রুপ ও প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে। পোস্টগুলোতে কয়েক লাখ ফেসবুক ব্যবহারকারী রিঅ্যাকশন দিয়েছে এবং শেয়ার করেছে।আবার একই ভিডিও ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বলে দাবি করেও পোস্ট করা হয়েছে।ফ্যাক্টচেকরিভার্স সার্চের মাধ্যমে অনুসন্ধান করে 'কমপেয়ার্ড কমপ্যারিজন' নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পোস্ট করা হয় গত ২৯ জানুয়ারি। ওই ভিডিওর বিবরণী থেকে জানা যায়, প্রচারিত ভিডিওটি আর্মা-থ্রি নামের একটি ভিডিও গেমের ধারণকৃত অংশ।উল্লেখ্য, আর্মা-থ্রি সামরিক যুদ্ধকৌশল সংক্রান্ত একটি ভিডিও গেম। চেক প্রজাতন্ত্রের ভিডিও গেমস নির্মাতা প্রতিষ্ঠান বোহেমিয়া ইন্টার্যাক্টিভস ২০১৩ সালে এটি বাজারজাত করে। গেমটির সিমুলেশন ভিডিওকেই ইসরায়েলের বিমান ধ্বংসের ঘটনা বলে দাবি করা হচ্ছে। সিদ্ধান্তফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি একটি ভিডিও গেম থেকে নেওয়া। আর প্রচারিত তথ্যটিও ভুয়া।
6
অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ।কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না।যদি তার দেখা পেতাম,দামের জন্য আটকাতো না।- পাহাড় চূড়ায়সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো সবার পাহাড় কেনার শখ না থাকলেও, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার শখ অনেকেরই আছে। সেই শখ মেটাতেই পাহাড়ের সঙ্গে মিতালি করতে গিয়েছিলাম বান্দরবান। প্রথমবার যাঁরা পাহাড়ে উঠতে চান, বান্দরবানের মারাইথং পাহাড়টি তাঁদের জন্য ভালো। উচ্চতা ১ হাজার ৬৪০ ফুট। বান্দরবানের আলীকদমে অবস্থিত মিরিঞ্জা রেঞ্জের একটি পাহাড় এটি।বলে রাখা ভালো, যাঁরা নতুন, তাঁদের এই পাহাড়ে ওঠা অনেকটা কষ্টের হবে। কিন্তু সৌন্দর্য সেই কষ্ট নিমেষেই দূর করে দেবে।সকাল সকাল আলীকদমে বাস থেকে নেমে গাইডের সঙ্গে দেখা। তারপর একটি রিসোর্ট টাইপের বাড়িতে খানিক বিশ্রাম নিয়ে, খেয়ে, আশপাশ ঘোরা হলো। ঠিক হলো দুপুরের পর পাহাড়ে ওঠা হবে। গাইড জানালেন, তাঁর উঠতে এক ঘণ্টা লাগবে। কিন্তু আমার লাগতে পারে দুই থেকে তিন ঘণ্টা। খুব সহজেই ওঠা যাবে-গাইড এমন সাহস দিলেও ওঠার সময় আমার অবস্থা সঙিন। পাহাড়ের ঢালে ঢালে কিছুক্ষণ অন্তর জিরিয়ে নিয়ে তারপর এগিয়ে যাচ্ছি চূড়ার দিকে। অথচ পাহাড়ি শিশুরা কী নিমেষেই উঠে যায় পাহাড়ের চূড়ায়! এ পথে খাড়া পাহাড়ের ঢালে দেখা মিলবে পাহাড়ি পল্লি আর পর্যটকদের জন্য বানিয়ে রাখা টং দোকান। সেখানে কলা, পেঁপে, তেঁতুলসহ কিছু খাবার পাওয়া যায়। তবে পানির বেশ সংকট। পাহাড়ি বাড়িগুলো দেখতে অন্য রকম। উঁচু-নিচু জায়গাতেই তোলা হয়েছে ঘর। আমাকে সবচেয়ে অবাক করেছেন পাহাড়ি নারীরা। পিঠে কাঠ, পানি বা অন্য সামগ্রী এবং কোলে শিশু নিয়ে তাঁরা উঠে যাচ্ছেন হাজার ফুট উঁচুতে। আর আমি কোনো রকম বোঝা ছাড়াই দশ-পনেরো মিনিট পর পর জিরিয়ে পাহাড়ে উঠছি।যা-ই হোক, একসময় সে কষ্টসাধ্য পথ শেষ হলো দুই-আড়াই ঘণ্টার চেষ্টায়। চূড়ায় উঠে পথের সব কষ্ট নিমেষেই উধাও! এখানে যেন সৌন্দর্যের মেলা বসেছে! সমতলের শহুরে মানুষের কাছে সে অন্য রকম অনুভূতি। মনে হচ্ছিল, আমি এখন জাগতিক সবকিছুর ধরাছোঁয়ার বাইরে। যত দূর দৃষ্টি যায় তত দূর আমার। আমিই এই রাজ্যের রাজা। এবার আমার সত্যিই মনে হলো, আমি একটা পাহাড় কিনতে চাই। তার চূড়ায় একটা ছোট্ট ঘর আর আমি।যা-ই হোক, চূড়া থেকে যেদিকে তাকাই শুধুই ছোট-বড় পাহাড় চোখে পড়ে। ওপর থেকে মনে হয় সবুজের বিছানা। পাহাড় থেকে সূর্য অস্ত যাওয়ার অপার্থিব দৃশ্য চোখে লেগে আছে এখনো।রাতে পাহাড়ের চূড়ায় তাঁবু খাঁটিয়ে কাটানোর ব্যবস্থা হলো। শীতল একটা পরিবেশ। এই তাঁবুর নিচে বসে পুরো রাত আকাশের সঙ্গে গল্প করে কাটানো যায়। চূড়ায় বসে আকাশের সঙ্গে গল্প করতে করতে ভোরের দেখা মিলবে। সে এক অন্য রকম ভোর।পাহাড়ে সূর্যোদয় যাঁরা দেখেননি, তাঁদের হয়তো অনেক কিছুই অপূর্ণ থেকে যাবে। মেঘ ভেদ করে সূর্য ধীরে ধীরে উঁকি দেবে। ঠিক লুকোচুরি খেলার মতো। তারপর মনে হবে, সূর্য যেন হাতের মুঠোয়। পাহাড়, আকাশ, সূর্য-সবই নিজের মনে হবে। চূড়ায় আছে একটি বৌদ্ধমন্দির। এটি পাহাড়ের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। দেড় হাজার ফুট উঁচুতে উঠে সেখানকার মানুষ উপাসনা করে। বিষয়টা ভাবতেই ভালো লাগে।সকালের পাহাড় দেখে সমতলে ফেরার পালা। ওঠার সময় যেখানে প্রায় তিন ঘণ্টা লেগেছিল, সেখানে নামতে অর্ধেক সময় লেগেছে। মনে হয়, এক রাতের বদৌলতে পাহাড়ের মানুষ হয়ে উঠেছিলাম! সমতলে এসে বারবার মনে পড়ছিল চূড়ার কথা। পাহাড়চূড়ার প্রতিটি মুহূর্ত আনন্দের খোরাক জোগায়। জীবন উপলব্ধি করতে শেখায়। সেই সব অপার্থিব দৃশ্য বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। কীভাবে যাবেনঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বাসে উঠে নামতে হবে কক্সবাজারের চকরিয়ার নতুন বাসস্ট্যান্ডে। সেখান থেকে আলীকদমের গাড়িতে সরাসরি আলীকদম পৌঁছে যাওয়া যাবে।কোথায় থাকবেনসেখানে কক্সবাজারের মতো ভালো থাকার ব্যবস্থা নেই। গাইডের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে থাকতে হবে। অথবা পাহাড়ে তাঁবুতেও থাকতে পারেন। স্থানীয় বাসিন্দারা কিছু গেস্ট রুম করেছেন, সেখানেও থাকতে পারেন। আর স্থানীয় বাসিন্দাদের থেকে খাবার পাওয়া যাবে। সেটা গাইড ব্যবস্থা করবেন।টিপসসমতলের মানুষের জন্য পাহাড়ে বড় সমস্যা পানির। তাই পানি সঙ্গে নিয়ে ওপরে যেতে হবে এবং পানির অপচয় করা যাবে না।প্লাস্টিক বা অন্যান্য পণ্য দিয়ে পাহাড় নোংরা করবেন না।স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখাতে হবে।
4
আপাতত রাসেল ডোমিঙ্গোই বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে থাকছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ইংলিশ কোচ স্টিভ রোডসকে বিদায় করে ডমিঙ্গোকে হেড কোচের দায়িত্ব দেয় বিসিবি। তার সঙ্গে বোর্ডের প্রাথমিকভাবে চুক্তি ছিল ২ বছরের।
12
নারায়াণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা যে শপথ গ্রহণ করেছেন জনগণের কল্যাণে কাজ করবেন; সেই শপথটা কখনও ভুলবেন না। উন্নয়নের যে গতিধারা সৃষ্টি করেছি সেটাও অব্যাহত রাখতে হবে। এখানে থেমে থাকলে চলবে না। আপনারা মানুষের কাছে যে ওয়াদা দিয়ে ভোট নিয়েছেন সেই ওয়াদা কখনও ভুলবেন না। মানুষের কল্যাণে কাজ করবেন। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর শপথ পাঠ করানোর পর নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। গণভবন থেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেয়র আইভীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রধানমন্ত্রী বলেন, যেকোনো একজন রাজনৈতিক নেতার জন্য নিজের স্বার্থ না দেখে পরের স্বার্থে কাজ করা, জনগণের কতটুকু দিতে পারলাম, কতটুকু তাদের জন্য করতে পারলাম সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। যতটুকু আপনি দিতে পারবেন তাতেই আত্মতৃপ্তি, নিজের ভোগবিলাসের জন্য রাজনীতি না। রাজনৈতিক নেতা হতে হলে জনকল্যাণে কাজ কাজ করতে হয়, নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হয়। জাতির পিতা সেই আদর্শ আমাদের শিখিয়ে গেছেন। আশা করি সেই আদর্শ নিয়েই আপনারা চলবেন। তাহলে আপনার নেতৃত্বও থাকবে জনগণের আস্থা অর্জন করতে পারবেন, বিশ্বাস অর্জন করতে পারবেন। তিনি বলেন, ২০০৯ সালে নির্বাচনের আগে বলেছিলাম আওয়ামী লীগ যদি সরকারে আসে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। তখন আমরা রূপকল্প ২০২১ ঘোষণা দেই। দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি মধ্যমেয়াদী কর্মসূচি গ্রহণ করি। সেই নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট জয়লাভ করে। তারপর থেকে এ পর্যন্ত সরকারে আছি। জনগণের আস্থা নিয়েই আমরা সরকারে আছি। দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, একটানা ১৩ বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। যার ফলে আজকে দেশের উন্নতি হচ্ছে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। আওয়ামী লীগ সরকারে আসার পরই দেশ এগিয়ে যাচ্ছে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বাংলাদেশের দারিদ্র্যের হার হ্রাস করতে সক্ষম হয়েছি। শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি আমরা। উন্নয়নের যে গতিধারা সৃষ্টি করেছি এটা যেন কখনও থেমে না যায়। কারণ নারায়ণগঞ্জ ঠিক ঢাকার পাশেই একটি শহর। নারায়ণগঞ্জের অঞ্চলের সার্বিক উন্নতির জন্য অনেক পরিকল্পনা আমরা নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের লেখাপড়া বারবার ব্যাহত হচ্ছে। তারপরও তাদের লেখাপড়া যাতে অব্যাহত থাকে সেজন্য আমরা রেডিও, টেলিভিশনে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছি। আশা করি এখন যে ওমিক্রন দেখা দিয়েছে, এর হাত থেকেও মুক্তি পাবে বাংলাদেশ। আবার খুলে যাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। তিনি আরও বলেন, ২০৪১ সালে কেমন হবে বাংলাদেশ। আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ কিভাবে গড়বো। সেই প্রেক্ষিত পরিকল্পনাও দিয়েছি। ২১০০ সালে আমাদের ডেল্টা প্ল্যান করে দিয়েছি। এই ব-দ্বীপটা জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা পেয়ে এদেশের মানুষ যেন সুন্দর জীবন পায় সেই ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের অধিকার সুরক্ষিত রেখে আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ, উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। মানুষের কাছে যে ওয়াদা দিয়ে ভোট নিয়েছেন, সেই ওয়াদা কখনও ভুলবেন না। মানুষের কল্যাণে কাজ করবেন।
6
সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসইতে ৬৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ১২৭ কোটি ৯২ লাখ টাকা বেশি।গতকাল ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৯ পয়েন্টে। ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। সিএসইতেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৩ পয়েন্ট বেড়েছে।
6
আবারও সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে চিঠি পাঠিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার সকালে ধানমণ্ডির কার্যালয়ের কর্মকর্তা আলাউদ্দিনের হাতে এই চিঠি হস্তান্তর করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ অ ফ শফিক উল্লাহ ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বিষয়টি নিশ্চিত করে শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রীর সংবর্ধনা থাকায় আওয়ামী লীগ নেতারা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন বলে আমাদের জানানো হয়েছে। সেজন্য আলাউদ্দিনের কাছে আমরা চিঠি পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে ড. কামাল হোসেন লেখেন, গত ১ নভেম্বর গণভবনে অনুষ্ঠিত সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির ব্যাপারে আলোচনা হয়েছে। এ আলোচনার উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় পর্যন্ত আলোচনার পরও আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায়। সেই দিন আপনি বলেছিলেন আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আবারও সংলাপে বসতে আগ্রহী। এ ক্ষেত্রে দফাগুলোর সাংবিধানিক এবং আইনগত দিক বিশ্লেষণের জন্য উভয় পক্ষের বিশেষজ্ঞসহ সীমিত পরিসরে আলোচনা আবশ্যক। তিনি আরও লেখেন, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংলাপ শেষ হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়ে, ৩ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে গত বৃহস্পতিবার সংলাপ কার্যত 'ফলপ্রসূ' না হলেও হাল ছাড়েনি জাতীয় ঐক্যফ্রন্ট। সরকারের সঙ্গে শেষ পর্যন্ত দরকষাকষি করে দাবি আদায়ের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে চান ঐক্যফ্রন্টের নেতারা। দেশি-বিদেশিদের কাছেও দেখাতে চান যে রাজনৈতিক সমঝোতার বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব রয়েছে। এ লক্ষ্যেই প্রথম দিনের সংলাপে প্রধানমন্ত্রী সংবিধানের বাইরে গিয়ে কোনো দাবি মানা সম্ভব নয় জানালেও 'ছোট পরিসরে' আবার সংলাপে বসার আগ্রহ দেখিয়ে আসছেন ড. কামাল হোসেন। সরকারি দলের পক্ষ থেকেও বলা হয়, ঐক্যফ্রন্ট চাইলে তারা সংলাপে বসতে পারেন।
6
দুর্নীতি মামলায় ১০ বছরেরসাজাপ্রাপ্ত হাজী সেলিমের দেশত্যাগের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দণ্ডপ্রাপ্ত হাজী সেলিম আত্মসমর্পণ না করেই দেশ ছেড়েছেন। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সগৌরবে বীরদর্পে ঢাকা বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড চলে গেছেন।দণ্ডিত আসামির দেশের বাইরে যাওয়ার সুযোগ কীভাবে হলো?'নির্বিঘ্নে তার বিদেশ পাড়ি দেওয়ার ঘটনায় এটাই প্রমাণিত হয়েছে, ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের কাছে আদালত অসহায়। বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ১০ বছরের কারাদণ্ডের পর আদালত হাজি সেলিমকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। এত দিনে তার থাকার কথা ছিল কারাগারে, এমপি পদ হারানোর কথা ছিল। কিন্তু তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডের ব্যাংকক গেছেন। রিজভী মন্তব্য করে বলেন, অচিরেই হাজি সেলিম রাষ্ট্রীয় ক্ষমাও পেতে পারেন। তিনি বলেন, 'চারবারের সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় বন্দী রেখে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দেওয়ার পরও বিদেশে তার চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হয় না। বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড এবং তার পরিবার বারবার আবেদন করলেও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিদের তাকে নিয়ে উপহাস ও কটাক্ষের ধারাবর্ষণ থেমে নেই।' রিজভী বলেন, 'যতবার খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর দাবি উঠেছে, ততবার আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা চিৎকার করে বলেছেন, দণ্ডিত আসামির দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। অথচ হাজি সেলিমের জন্য সেই সুযোগ কীভাবে হলো?' হাজি সেলিমের আইনজীবীর ভাষ্যমতে, তিনি শারীরিক অসুস্থতার কারণেই বিদেশে গিয়েছেন। আওয়ামী লীগের একজন এমপি যে সুবিধা পেতে পারেন, সর্বাধিক ভোটে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী সে সুযোগ পান না।
9
রোদের তাপ বেড়েছে। তাপ ঠেকাতে ও গরমে ঘেমে যেন ক্লান্ত না হয়ে পড়েন তাই ব্যাগে রাখুন কিছু প্রয়োজনীয় জিনিস।ছাতাড্রয়ার থেকে ছাতাটা বের করে মুছে ব্যাগে পুরে নিন। বাসের জন্য কাউন্টারে দাঁড়িয়ে থাকার সময় ত্বক আর তামাটে হবে না। রোদের তাপ থেকে কিছুটা হলেও বাঁচবেন।পানির বোতলযেহেতু গরম পড়েছে, ফলে ঘাম হবেই। ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। তাই সঙ্গে রাখতে হবে পানির বোতল। তা ছাড়া ব্যাগে রাখা যেতে পারে ফলের রসও। তবে বাইরে থাকাকালীন বারবার খুব বেশি ঠান্ডা পানি খাবেন না। শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।সানস্ক্রিনগরমে ত্বকের একটা বড় অংশ সূর্যরশ্মির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়। তামাটে হয়ে যাওয়া ছাড়াও ত্বকে বিভিন্ন সমস্যা তৈরি করে সূর্যের অতিবেগুনি রশ্মি। তাই বের হওয়ার সময় সানস্ক্রিন মাখুন ও ব্যাগে ভরে নিন।সানগ্লাসএ সময় ব্যাগে সানগ্লাস রাখুন। তীব্র যানজটে বাসে বসে আছেন, তখন চোখে পরে নিন। আরাম পাবেন।খাওয়ার স্যালাইনঘামের মাধ্যমে শরীর থেকে লবণ-পানি বেরিয়ে যায়। ফলে দুর্বলতা কাটাতে স্যালাইন খাওয়ার প্রয়োজন হতে পারে।ফেসওয়াশ ও ওয়েট পেপারঘেমে গেলে বারবার ওয়েট পেপার দিয়ে মুখ মুছে নিলে আরাম পাওয়া যায়। ব্যাগে পছন্দের ফেসওয়াশটিও পুরে নিন। ক্লান্ত লাগলে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেওয়া যাবে।সূত্র: লোকাল অ্যাডভেঞ্চার
6
ঢাকা : প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছেন চেক বারবোরা ক্রেজচিকোভা ও রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। ছয় বছর পর রাশিয়ার প্রথম নারী হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন পাভলিউচেঙ্কোভা। ২০১৪ সালে শেষবার রাশিয়ার মারিয়া শারাপোভা ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন।৩১তম বাছাই পাভলিউচেঙ্কোভা স্লোভেনিয়ার তামারা জিডানসেককে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। সময় নিয়েছেন ১ ঘণ্টা ৩৪ মিনিট। জুনিয়রে ২৯ বছর বয়সী এই টেনিস তারকা দাপট দেখালেও এর আগে কখনো গ্র্যান্ড স্লাম সেমিফাইনালেও খেলতে পারেননি। গ্র্যান্ড স্লামে অভিষেকের ১৪ বছর পর ফাইনালে উঠে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন পাভলিউচেঙ্কোভা। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি জানি না কী বলতে হবে। কারণ, আমি ক্লান্ত এবং খুব খুশি। এটা খুবই আবেগের।'আরেক সেমিফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে বারবোরা ক্রেজচিকোভা ও মারিয়া সাক্কারির মধ্যে। প্রথম সেটে ক্রেজচিকোভা ৭-৫ গেমে জিতলেও পরের সেটেই ম্যাচে ফেরেন সাক্কারি। দ্বিতীয় সেটে সাক্কারির জয় ৪-৬ গেমে। তৃতীয় সেটে শেষ দিকে সাক্কারির ফোরহ্যান্ড আউট হলে দুই হাত আকাশে ভাসিয়ে জয় উদ্যাপন করতে শুরু করেন ক্রেজচিকোভা। তাঁর জয় উদ্যাপনে বাদ সাধেন আম্পায়ার।টিভি রিপ্লেতে তখন দেখা যায় বল লাইনের বাইরে পড়েছে। কিছুটা বিলম্ব হলেও অবশ্য শেষ পর্যন্ত সেই ক্রেজচিকোভাই জয়ের দেখা পান। ম্যাচ শেষে তিনি বলেছেন, 'আমি সব সময় এভাবেই খেলতে পছন্দ করি। যখন আরও ছোট ছিলাম, আমার সমবয়সীদের সঙ্গেই খেলতাম। আমি সব সময় চাইতাম ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হোক, যাতে আমাদের দুজনের যে কারোরই জেতার সুযোগ থাকে। খেলাটা যেন ভালো হয় এবং শেষ পর্যন্ত একজন জেতে।'আজ ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে পাভলিউচেঙ্কোভার বিপক্ষে কোর্টে নামবেন ক্রেজচিকোভা।
12
সন্ধ্যা নামলেই শত শত বাতি জ্বলে ওঠে। ফুটপাত ও মূল রাস্তার একটি অংশ দখল করে বসা প্রায় তিন শ দোকানের বাতি। রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে এসব দোকানে। যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেট থেকে শহীদ ফারুক রোডের খানকা শরিফ মসজিদ পর্যন্ত রাস্তায় এই রমরমা অবৈধ কারবার। যার নেপথ্যে রয়েছে স্থানীয় একটি শক্তিশালী চক্র। অভিযোগ রয়েছে, অবৈধ বিদ্যুৎ-সংযোগ দিয়ে প্রতি মাসে প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। এতে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে।অনুসন্ধানে জানা গেছে, এ চক্রের মূল হোতা আওলাদ হোসেন নামের একজন। যাত্রাবাড়ীর স্বামীবাগ কার্যালয়ের ডিপিডিসির একশ্রেণির অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে তিনি এসব করে যাচ্ছেন। আওলাদের সঙ্গে চক্রের অন্যতম সদস্য হিসেবে কাজ করছেন ফায়েম ওরফে অস্ত্র ফায়েম, শাকিল ওরফে চাঁদাবাজ শাকিল, শফি ওরফে বাবা শফি ও শামু ওরফে বোম শামু। এরা একসময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানান স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ সংযোগের বিনিময়ে চক্রটি ফুটপাতের প্রতি দোকান থেকে দৈনিক ৩০ থেকে ৪০ টাকা করে নিচ্ছে। এতে সব মিলিয়ে মাসে প্রায় তিন লাখ টাকা চাঁদা উঠছে। যার একটি অংশ চলে যায় বিদ্যুৎ অফিসে কর্মরত কিছু অসাধু ব্যক্তির পকেটে। অবৈধ সংযোগ নিতে তাঁরা স্থানীয় হকারদের ধোঁকাও দিচ্ছে।দক্ষিণ যাত্রাবাড়ীর ১০৪/এ শহীদ ফারুক সড়ক। যে বাড়ির বিদ্যুতের মিটার দেখিয়ে চক্রটি হকারদের সংযোগ নিতে বলছে। এমনকি লোক দেখিয়ে কয়েকটি সংযোগ সেখান থেকেই দেওয়া হচ্ছে। মুন্না নামের স্থানীয় এই বাড়ির মালিকের অভিযোগ, চক্রের সদস্যরা নানা ভয়ভীতি দেখিয়ে তাঁর বাড়ি থেকে কয়েকটি সংযোগ নিয়েছে। তা ছাড়া, বেশির ভাগই রাস্তার খুঁটি থেকে নেওয়া অবৈধ সংযোগ। অনুসন্ধানে জানা যায়, এর আগে কয়েকটি দোকানে সংযোগ দেওয়া হতো স্থানীয় ইয়াছিন মিঠুর বাড়ি থেকে। ইয়াছিন এমন অবৈধ কাজের প্রতিবাদ করলে চক্রের সদস্যরা তাঁর বাড়ির সংযোগ দুবার কেটে দেয়। মিঠু অভিযোগ করে বলেন, 'তাদের কাজে বাধা দেওয়ায় দেড় মাস আগে তারা আমার ছোট ভাই ও আমাকে মারধর করেছিল। এ বিষয়ে আমি থানায় একটি জিডিও করেছি।'এদিকে ফুটপাতের হকার বাবুল বলেন, 'আমরা তো সংযোগের বিষয়ে খুব একটা জানি না। তবে কিছুটা বুঝতে পারি। কারণ, সাধারণ একটা লাইটের জন্য আমাদের কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হচ্ছে। আর আমরা গরিব মানুষ। কোনোরকমে পেট চালাই। তাই বাধ্য হয়ে এদের কাছ থেকেই সংযোগ নিই।' এদিকে ২৬ জানুয়ারি বিকেলে স্বামীবাগ ডিপিডিসির একটি টিম যাত্রাবাড়ীতে তাদের বৈদ্যুতিক খুঁটি থেকে নেওয়া অবৈধ সংযোগগুলো বন্ধ করে দেয়। সেদিন রাতেই চক্রটি ডিপিডিসির কাউকে না জানিয়েই রাতের অন্ধকারে ফের বিদ্যুৎ-সংযোগ নিয়ে নেয়। অভিযোগ বিষয়ে জানতে আওলাদকে ফোন দেওয়া হলে তাঁর স্ত্রী ফোন ধরেন। আওলাদের স্ত্রী আজকের পত্রিকাকে বলেন, 'আমার স্বামীর নামে একটি মহল নানা অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব কাজের সঙ্গে জড়িত নন। হকাররা অবৈধ হতে পারে কিন্তু দোকানের সংযোগগুলো বৈধ।' অভিযোগ নিয়ে স্বামীবাগ ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, 'আমাদের কোনো কর্মকর্তা এসবের সঙ্গে জড়িত নন। তারপরও আমরা তদন্ত করব। যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তবে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। তা ছাড়া, কেউ অবৈধ সংযোগ দিলে আমরা তা তদারকি করে খবর পাওয়ামাত্র কেটে দিচ্ছি, ব্যবস্থা নিচ্ছি।'
6
অছাত্র, মামলার আসামি ও ফ্রিডম পার্টির নেতার নাতিকে নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কোটি টাকার বিনিময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটি করেছেন বলে অভিযোগ করা হয়েছে।গতকাল এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সিলেট ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। বেলা আড়াইটায় সিলেট প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে সবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।লিখিত বক্তব্যে তিনি বলেন, 'দীর্ঘ প্রতীক্ষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে অছাত্র, সাম্প্রতিক সময়ের আলোচিত সিলেট এমসি কলেজের হোস্টেলে গণধর্ষণ মামলার আসামিদের গডফাদার, বিভিন্ন চেক অবমূল্যায়ন (ডিজঅনার) মামলার আসামি ও বিশেষ করে ফ্রিডম পার্টির নেতার নাতিকে নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এ জন্য আমরা সিলেটের ছাত্রলীগ নেতা-কর্মীরা লজ্জিত, চরম হতাশ এবং বিব্রত। আমরা ঘোষিত এই কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।'শাহরিয়ার আলম সামাদ আরও বলেন, 'আমাদের অভিভাবক সংগঠন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ কিংবা অবহিত না করে কেন্দ্রীয় ছাত্রলীগ টাকার বিনিময়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে। তাই সিলেটে ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মী ঘৃণাভরে এই কমিটি প্রত্যাখ্যান করেছেন। আমরা কোনোভাবেই অর্থের বিনিময়ে অছাত্র, অপরাধ রাজ্যের গডফাদারদের নিয়ে ঘোষিত ছাত্রলীগের জেলা ও মহানগর কমিটি মেনে নেব না।'তিনি বলেন, 'আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে চরম অনিয়মের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিল করে প্রকৃত ও গ্রহণযোগ্য ছাত্রলীগ কর্মীদের নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নতুন করে গঠনের জন্য জননেত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।'শাহরিয়ার আলম সামাদ বলেন, 'ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আগামীকাল (আজ) থেকে লাগাতার অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।'সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সালাউদ্দিন পারভেজ, সাইফুর রহমান, সায়েদ আহমদ, খালেদুর রহমান, আশরাফুল ইসলাম বাপ্পী, নাঈম রশীদ চৌধুরী, দীপঙ্কর টিপু, তুফায়েল ইসলাম সানি, সৌরভ জায়গীরদার, আশফাক আহমেদ মাসুদ, মহিবুর রহমান, ইমন ইবনে সমরাজ, সৌরভ শাওয়ান জাংগীনুর জীবন, শ্রীমন রায়।
6
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের ফাঁসি আজ শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২ টার পর কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা। মোস্তফা কামাল পাশা জানান, কারা কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। রাত ১২ টার পর ফাঁসি কার্যকর হবে। ফাসির মঞ্চ প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে মঞ্চের লাইট জ্বালিয়ে দেয়া হয়েছে, দিনের বেলায় ফাঁসির ট্রায়ালও করা হয়েছে। নিরাপত্তার জন্য কারাগারের বাহিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন মাজেদকে মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এরপর তাকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
6
নেট-নাগরিকদের দূর করতে অভিনব উপায় নিলেন পাওলি দাম। লাল বিকিনিতে সমুদ্রের ধারে নিজের রোদ পোহানোর ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে। অভিনেত্রীর হটনেসে এক প্রকার কাবু সকলে! ছবি শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল! কান চলচ্চিত্র উৎসবের স্মৃতি হিসেবে ছবিটি শেয়ার করেছেন পাওলি। ছবিতে দেখা যাচ্ছে, কানের সাদা বালিতে লাল তোয়ালে পেতে লাল বিকিনিতে শুয়ে আছেন 'লাস্যময়ী' আন্দাজে। চোখে রোদ চশমা, খোলা চুল। পাওলির রূপে মুগ্ধ হয়েছেন সকলেই। ছবির ক্যাপশনে পাওলি লিখেছেন, অনেক দিন আগের নীল! শোনা যাচ্ছে, খুব শীঘ্রই একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং পাওলি দাম। 'সাঁঝবাতি'র পর আবার লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কাজ করতে চলেছেন। খুব সম্ভবত ত্রিকোণ প্রেমের গল্পই দর্শকদের শোনাবেন তারা। করোনার দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়ে আসার পর 'থ্রি কোর্স মিল' ছবি দিয়েই শ্যুটিং শুরু করেছেন অভিনেত্রী। সুরক্ষাবিধি মেনে, রাসবিহারি অঞ্চলের একটি বাড়িতে হয়েছিল 'বিরিয়ানি'র শ্যুট। 'থ্রি কোর্স মিল' একটি ফুড অ্যান্থোলজি ফিল্ম। তাতে রয়েছে তিনটি গল্প- 'বিরিয়ানি', 'বেবি ফুড' ও 'রেড ভেলভেট'। হিন্দি ভাষাতেও প্রকাশ পাবে এটি। তিনটি গল্পের শ্যুটিংই শেষ। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।
2
পূর্ব লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ডেভিড অ্যামেসকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা একটি পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা বলে উল্লেখ করেছে পুলিশ। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এই সংসদ সদস্যকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে তারা। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান ও রয়টার্সের অ্যাসেক্সের পুলিশ বলেছে, সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি ৬৯ বছর বয়সী অ্যামেস শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে লে-অন-সি মেথোডিস্ট গির্জায় ভোটারদের সঙ্গে বৈঠক করার সময় এক ব্যক্তির ছুরি হামলার শিকার হন। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পুলিশ হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্য ডেভিড অ্যামেসকে আহত অবস্থায় পায়। সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। পুলিশ বলছে, অ্যামেসের খুনী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তারা একটি ছুরি উদ্ধার করেছে। আটকের পর জিজ্ঞাসাবাদে খুনী এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে স্বীকার করেছে। অ্যামেস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির হয়ে চার দশক ধরে সংসদ সদস্য পদে দায়িত্ব পালন করছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে পার্লামেন্টে পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির বাইরে নিহত হয়েছিলেন লেবার পার্টির এমপি জে কক্স। সেখানকার নির্বাচনী এলাকায় একটি বৈঠক করার কথা ছিল তার।
3
আগৈলঝাড়া উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় শীতে পিঠা বানানো, বেচাকেনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পিঠা ব্যবসায়ীরা। শীতের এ সময়টায় তাঁদের আয়-রোজগারও ভালো বলে জানা গেছে।পিঠা ব্যবসায়ীরা জানিয়েছে, এ ব্যবসায় তেমন বেশি পুঁজি লাগে না। জ্বালানি হিসেবে লাকড়ি বা খড়ি লাগে, এ ছাড়া কিছু গুড়, নারকেল ও চালের গুঁড়া দিয়েই শুরু করা যায় ব্যবসা। উপজেলার ৫টি ইউনিয়নের বিশেষ করে সাপ্তাহিক হাট-বাজারগুলোতে শীত মৌসুমে ভাপা ও চিতই পিঠা বিক্রি হয় বেশি। বিকেল থেকে বেশ রাত পর্যন্ত চলে বিক্রি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে পিঠার দোকানগুলোতে। এই দুদিন শীত বাড়ায় পিঠা বিক্রিও বেড়ে গেছে।গৈলা বাজারে পিঠা খেতে আসা মনিরুজ্জামান জানান, সন্ধ্যার পরে দোকানে ক্রেতাদের ভিড় থাকে অনেক বেশি। কেউ টুলে বসে কেউ বা দাঁড়িয়ে পিঠা খান। অনেকে বাড়ির জন্য কাগজে করেও নিয়ে যান এসব পিঠা।গৈলা বাজারের পিঠা ব্যবসায়ী রহমান খলিফা জানান, অনেক মৌসুমি ব্যবসায়ী ধুপি পিঠা ছাড়াও চিতই পিঠা বানিয়েও বিক্রি করে। আবার চিতই পিঠার সঙ্গে ধনে পাতা, মরিচ, সরষে, শুঁটকি বাটা দিয়েও পিঠা বিক্রি করে। এসব পিঠার এক একটির দাম নেওয়া হয় ৫ থেকে ১০ টাকা।গৈলা বাজারের ব্যবসায়ী আয়নাল ঘরামী জানান, প্রতিদিন বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত এক থেকে দেড় হাজার টাকার পিঠা বিক্রি করি। যে পিঠায় গুড় ও নারকেল দেওয়া হয় সেসব পিঠার ক্রেতাও বেশি।
6
নোয়াখালীর আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লাকে (৫০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় এক হামলাকারীসহ দুজন আহত হন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হারুনুর রশিদ মোল্লা উপজেলার পশ্চিম মাইজচরা গ্রামের নছিবুল হকের ছেলে। বাকি আহতরা হলেন-নিহত হারুন অর রশিদের ভাতিজা রমিজ উদ্দিন (২৫) ও হামলাকারী গিয়াস উদ্দিন (৩০)।স্থানীয় সূত্রে জানা যায়, আজ জুম্মার নামাজের পর ছকিদারহাট মসজিদের সামনে বিএনপি নেতা হারুন মোল্লার ভাই আমিনুল হকের সঙ্গে স্থানীয় হোরন মেম্বারের ছেলে রিয়াদ, রিপন এবং স্থানীয় সাহাব উদ্দিনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিয়াদ ও রিপনের নেতৃত্বে একদল অস্ত্রধারী ছকিদারহাটে এসে সজিবকে খুঁজতে থাকে। বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ছকিদারহাটের দিকে আসছিলেন হারুন মোল্লা, আমিনুল হক ও রমিজ। পথে তালতলা এলাকায় তাঁদের ওপর হামলা চালায় ওই অস্ত্রধারীরা। অস্ত্রধারীরা তাঁদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান হারুন মোল্লা। ঘটনার সময় আমিনুল হক পার্শ্ববর্তী একটি খেত দিয়ে দৌড়ে পালিয়ে যেতে পারলেও আটকা পড়েন হারুন ও রমিজ। তাঁদের ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত শরীর নিয়ে ছকিদারহাট বাজারে আসেন রমিজ। পরে সজিবসহ বাজারের লোকজন তালতলা এলাকায় গিয়ে সড়কের পাশের একটি খেতের পানির নিচ থেকে বিএনপি নেতা হারুন মোল্লার নাড়িভুড়ি বের হওয়া লাশ উদ্ধার করেন।নিহত হারুন মোল্লার ভাতিজা জামাল উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে হারুন মোল্লার ভাই আমিনুল হকের বাড়ির ওপর দিয়ে হাঁটাহাঁটি করে সাহাব উদ্দিন নামের একজন। বিষয়টি বুঝতে পেরে আমিনুল হক সাহাব উদ্দিনকে দাঁড় করে জিজ্ঞাসাবাদ করলে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ জুমার নামাজের পর ছকিদারহাট সামছুল হক ভূঁইয়া মসজিদে আমিনুল হক ও তাঁর ভাতিজা সজিব (হারুন মোল্লার ছেলের) সঙ্গে সাহাব উদ্দিন, রিয়াদ, রিপন, নাছির, ফরহাদ ও রহমানসহ কয়েকজনের সঙ্গে পুনরায় কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সন্ধ্যার দিকে হারুন মোল্লার ছেলে সজিবের ওপর হামলার জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে অবস্থান করেন সাহাব উদ্দিন, রিয়াদ ও রিপন।সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
6
মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বান্ধবী তিনি। অন্তত পাকিস্তানজুড়ে ছড়িয়ে থাকা গুঞ্জন তেমনটাই বলে। যদিও দাউদের সঙ্গে তার বয়সের ফারাক ২৭ বছরের। গত বছর থেকেই পাকিস্তানের অভিনেত্রী মেহউইশ হায়াতের সঙ্গে কুখ্যাত এই অপরাধী শিরোমণির মন দেওয়া নেওয়ার কথা ছড়িয়ে পড়ে। কিন্তু এই মেহউইশেরই কিনা পছন্দ এক তরুণ পাকিস্তানি রাজনীতিবিদকে! কী করে জানা গেল তার এই গোপন পছন্দের কথা? আসলে সম্প্রতি টেলিভিশনে এক সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। সেই সময় তার পছন্দের পুরুষের বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে। তিনি সাফ জানিয়ে দেন, লম্বা পুরুষই তার পছন্দ। সেই পুরুষের গায়ের রং ফরসা কিনা, তা নিয়ে একেবারেই ভাবিত নন তিনি। তার প্রশ্ন শুনে সঞ্চালক অবশ্য জানিয়ে দেন, তিনি বিলাওয়াল ভুট্টো জারদারির কথা বলছেন না। তবুও যদি বিলাওয়ালের সঙ্গেই মেহউইশের বিয়ের কথা ওঠে তাহলে তার সিদ্ধান্ত কী? তার এমন প্রশ্নে পাকিস্তানি অভিনেত্রী নিঃসঙ্কোচে বলেন, বিলাওয়াল সত্যিই সুদর্শন। তাকে তার পছন্দ। প্রসঙ্গত, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি কিছুদিন হল রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছেন। ২০১৯ সালে পাকিস্তানের 'তকগা-এ-ইমতিয়াজ' সম্মানে ভূষিত হন মেহউইশ। সেই সময়ই জোরদার হয়ে ওঠে দাউদের সঙ্গে তার সম্পর্কের গুজব। শোনা যায় দাউদের তদবিরেই নাকি ওই সম্মান পেয়েছেন মেহউইশ। এক পাকিস্তানি দৈনিকের দাবি, একটি আইটেম গানে মেহউইশকে নাচতে দেখেই তার প্রেমে পড়ে যান দাউদ। তারপর থেকেই নাকি ওই অভিনেত্রীকে বড় বড় প্রজেক্টে সুযোগ পাইয়ে দিতে শুরু করেন প্রবীণ ডন। বিডি প্রতিদিন/কালাম
2
চট্টগ্রামে নালায় পড়ে সবজি ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) দায়ী করেছে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে জমা দেওয়া তদন্ত কমিটির প্রতিবেদনে এই দুই সংস্থাকে দায়ী করা হয়। ২৫ আগস্ট নগরীর মুরাদপুর এলাকায় পা পিছলে পড়ে নালায় তলিয়ে যান ছালেহ আহমেদ নামের এক সবজি ব্যবসায়ী। দুই মাস পার হলেও এখনও খোঁজ মেলেনি তার। ঘটনার জন্য দায় কার, তা তদন্ত করে বের করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। তদন্ত প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগেও জমা দিতে বলা হয়। মন্ত্রিপরিষদ থেকে চিঠি পাওয়ার পর ২ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমানকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত টিম গঠন করেন বিভাগীয় কমিশনার। বুধবার এই সংক্রান্ত তদন্ত প্রতিবেদনটিতে দায় নির্ধারণ করা হলেও কোনো সুপারিশ করা হয়নি। তবে ঘটনার জন্য বরাবরই একে অপরকে দায়ী করে আসছে চসিক ও চউক। বিষয়টি নিশ্চিত করে তদন্ত টিমের প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম নগরীর মুরাদপুরে নালায় পড়ে ছালেহ আহমেদ নামে একজন সবজি ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের দায় রয়েছে। দুই সংস্থার দায় দুই ধরনের। চলমান জলাবদ্ধতা নিরসন কাজের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নালার ওপর থেকে এক বছর আগেই স্ল্যাব সরিয়ে নিলেও তারা সেখানে কোনো নিরাপত্তামূলক নির্দেশনা দেয়নি। আর নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব হলেও তারা সেটি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। শুধু সবজি ব্যবসায়ী ছালেহ আহমদই নয়, সম্প্রতি নগরীতে নালা ও খালে পড়ে চারজনের মৃত্যু ঘটেছে। ৩০ জুন নগরের মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু ঘটে। ২৭ সেপ্টেম্বর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের মাজারগেট এলাকায় ফুটপাত থেকে পা পিছলে নালায় পড়ে মারা যান বিশ্ববিদ্যালয়ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়া (১৯)।
6
ভূতের অস্তিত্ব থাকুক আর না থাকুক, ভূতকে আমরা খুব ভয় পাই। কিন্তু কেমন হয়, যদি ভূত বন্ধু হয়ে যায়? বিষয়টা ভাবতে পারছ না, তাই তো? বাস্তবে ভূতেরা বন্ধু হয় কি না, তা জানি না, তবে সুমন্ত আসলামের একটি বইয়ে জর্জের বন্ধু হয়েছে জিমি নামের এক ভূত। বইটি খুব মজার।এক দুর্ঘটনায় জর্জ পা হারায়। তার পর থেকে ক্রাচে ভর দিয়ে হাঁটাচলা করে সে। তার বিষণ্ন ও বেদনাদায়ক দিনগুলোয় ভূতবন্ধু জিমি সাহায্যের হাত বাড়ায়। তাকে পানির জগে পানি ভরে দেয়, মশারির দড়ি খুলে দেয়, মাঠে খেলা দেখতে নিয়ে যায়, চুইংগাম কিনে দেয়। জর্জের অনুরোধ মেনে জিমি তাকে নদী দেখতেও নিয়ে যায়।মজার বিষয় হলো, জর্জ জিমিকে দেখতে পায় না। কারণ জিমি যে ভূত। ভূতকে মানুষেরা দেখতে পায় না। জর্জের বাইরে যাওয়া ও হুটহাট কাজ করে ফেলা নিয়ে তার মায়ের সন্দেহ হয়।তার বাবা-মা তাই কবিরাজ ডাকতে যান। তারপর কী হলো তা জানতে বইটি পড়তে হবে। বইয়ে ফাঁকিবাজ, মধ্যরাতের আতঙ্ক, ভয়ংকর জন্ম রাত, জাদুর ইঁদুর ইত্যাদি আরও দারুণ কিছু গল্প আছে।বইটির নাম 'ভূতবন্ধু'। প্রকাশ করেছে অনুপম প্রকাশনী। রকমারি ডট কম থেকে বইটি কেনা যাবে।
6
ঢাকা: শুরুতে হেরে ঘুরে দাঁড়ানোর ঘটনা অতীতেও ঘটিয়েছেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে আরও একবার জোকোভিচ দেখালেন কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। ৭৬ নম্বর বাছাই লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে প্রথম দুই সেটে ৭-৬ (৯-৭) ও ৭-৬ (৭-২) গেমে হেরে পিছিয়ে পড়েন জোকোভিচ। এরপরই দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচে ফেরেন সার্বিয়ান সুপারস্টার।তৃতীয় ও চতুর্থ সেটে শীর্ষ বাছাই জোকোভিচ জেতেন ৬-১ ও ৬-০ গেমে। পঞ্চম সেটে গিয়ে ম্যাচই আর শেষ করতে পারেননি ইতালির নতুন চমক মুসেত্তি। ম্যাচে জোকোভিচ যখন ৪-০ গেমে এগিয়ে, তখনই চোট ও ক্লান্তিতে হার মেনে নেন ইতালির ১৯ বছর বয়সী এই তারকা।চতুর্থ রাউন্ডে উঠেই চমক দেখিয়েছিলেন মুসেত্তি। টেনিসের নতুন প্রজন্মের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে ডেভিড গফিনকে বিদায় করা এই তরুণকে। জোকোভিচের বিপক্ষে হেরে গেলেও দারুণ নৈপুণ্যে প্রশংসিত হচ্ছেন মুসেত্তি।শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ আরেক ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি। ফেদেরার সরে যাওয়ায় চতুর্থ রাউন্ডে না খেলেই কোয়ার্টার নিশ্চিত করেছেন বেরেত্তিনি।
12
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অতিউচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার পর অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, 'দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানানো হবে।' তবে অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'সরকার বাজেটে ৭.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির অর্জনের আশা করছে তা কখনো সম্ভব হবে না। এ্ই বাজেট অতি উচ্চাভিলাষী।' বিএনপি মহাসচিব বলেন, 'সরকার গত অর্থবছরের বাজেটে জনগণের কাছ থেকে কর নিয়ে যে প্রবৃদ্ধির আশা করেছিল তা পূরণ হয়নি। এবারের প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়, তাছাড়া উন্নয়নের আশাও ক্ষীণ।' তিনি বলেন, 'সরকারের লক্ষ্য পূরণ না হওয়ার কারণ রয়েছে। বিশেষ করে বেসরকারি বিনিয়োগ নেই। বিশেষ করে কৃষি, শিল্পখাতে তুলনামূলকভাবে বাজেট বরাদ্দ কম হয়েছে।' বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, 'প্রস্তাবিত বাজেট অতি উচ্চাভিলাষী। বাস্তবায়নের ক্ষেত্রে প্রস্তুতি দেখা যাচ্ছে না। এজন্য গত অর্থ বছরের বাজেটের লক্ষমাত্রা পুরণ করতে পারেনি সরকার। ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির হার ৭.২ শতাংশ আশা করা হলেও বিনিয়োগ ও কর্মসংস্থান কিভাবে আসবে দিক নির্দেশনা নেই।' তিনি বলেন, 'শিক্ষাখাতে বরাদ্ধ হচ্ছে ঠিকই কিন্তু শিক্ষার মান ও দুর্নীতি দমনের ব্যাপারেও সরকারের সঠিক পরিকল্পনা নেই।' সরকারের বাজেট ঘোষণার অধিকার নেই: শ্রমিক দল আয়োজিত বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'এই সরকারের বাজেট ঘোষণার কোনো অধিকার নেই।' তিনি বলেন, '১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে মানুষের মাসিক ও দৈনন্দিন খরচ বেড়ে যাবে। তাই এই বাজেট সমর্থন করার কোনো কারণ নেই।' একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রস্তাবিত এ বাজেটকে 'মিথ্যা বাজেট' আখ্যায়িত করেছেন। এদিকে রাতে টেলিফোনে সমকালকে অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী বলেন, 'বর্তমান সরকার অবৈধ। এই সরকারের বাজেটে জনগণের ইচ্ছার প্রতিফলন না হওয়ায় এটাকে বিএনপি প্রত্যাখান করছে।' বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
0
কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা শিবিরের একটি মসজিদে গোপন বৈঠক করেছে কথিত আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি-আরসা সন্ত্রাসী গ্রুপ। এমন খবরে পেয়ে অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন। পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যান আরসা সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। এ সময় ৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে বলে জানিয়ে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা শিবিরের একটি মসজিদে এই গোপন বৈঠকের ঘটনা ঘটে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারেন যে, 'এ' এর ৩ ব্লকের আম বাগান এবং কাঁটাতার সংলগ্ন একটি মসজিদে বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে আসা অজ্ঞাত আনুমানিক ১০০ জন সদস্যদের বৈঠক হচ্ছে। এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে একপিবিএন ২৫ সদস্যদের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। তারিকুল ইসলাম আরও জানান, এ সময় পুলিশরে উপস্থিতি টের পেয়ে মসজিদের বেড়া ভেঙে পালিয়ে যান তাঁরা। পুলিশ ঘটনাস্থল থেকে উপস্থিত লোকজনের ব্যবহৃত ৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, উখিয়ার শিবিরে আরসা ও আরসও এর সংঘাত ও দ্বন্দ্ব প্রকাশ্যে হওয়ায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।
6
ভারতের জনপ্রিয় তামিল অভিনেত্রী রেবতীর পরিচালনায় অভিনয় করতে চলেছেন কাজল। ছবির নাম 'দ্য লাস্ট হুররা'। সত্য ঘটনা অবলম্বনে ছবির গল্প তৈরি হয়েছে। প্রযোজনা করছেন সূর্য সিং ও শ্রদ্ধা আগারওয়াল। খুব শিগগির এর শুটিং শুরু হবে। সুজাতা নামের এক মায়ের গল্প বলা হবে ছবিতে। জটিল পরিস্থিতিতে হাসতে হাসতে সব সমস্যা সামলে নেয় সুজাতা।এ প্রসঙ্গে রেবতী বলেন, 'ছবিতে সুজাতার জার্নিটা আমার হৃদয়ের খুব কাছের। আমাকে খুব অনুপ্রাণিত করে। সবাই মিলে এই ছবি নিয়ে যখন আলোচনা করছিলাম, কাজলের নামটাই মাথায় আসে। কাজলের নরম কিন্তু শক্তিশালী চোখ, অসাধারণ হাসি আপনাকে বিশ্বাস করাতে বাধ্য যে সব পরিস্থিতিই সামলানো সম্ভব। কাজলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।' কাজলেরও পূর্ণ আস্থা রয়েছে এই পরিচালকের ওপর। তাঁর কথায়, 'গল্পটা শুনেই সুজাতাকে মনে গেঁথে নিয়েছি। অসাধারণ এই গল্পটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি। আর রেবতীর পরিচালনায় কাজ করব বলে বাড়তি শক্তি পাচ্ছি।'একটা বিষয় লক্ষণীয়, সম্প্রতি নারী পরিচালকদের সঙ্গে টানা কাজ করছেন কাজল। এর আগে কাজ করেছেন রেণুকা সাহার 'ত্রিভঙ্গ' ছবিতে, তার আগে করেছেন প্রিয়াঙ্কা ব্যানার্জির 'দেবী'তে।১৯৮৩ সাল থেকে বিভিন্ন ভাষার দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রেবতী। পরিচালনায়ও তাঁর সুখ্যাতি রয়েছে। প্রথম ছবি 'মিত্র, মাই ফ্রেন্ড' দিয়ে জাতীয় পুরস্কার পেয়েছেন।
2
স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, 'সরকার 'জয় বাংলা' স্লোগান উচ্চারণের নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। বৈষম্য, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান বাঙালির সংগ্রামী সত্তার বহিঃপ্রকাশ। আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস একটি পরিবারের কাছে ক্রমাগত বলি হয়ে যাচ্ছে।' জেএসডিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর উত্তরাস্থ বাসভবনে আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও কেন্দ্রীয় কমিটির নেতা গোলাম মোস্তফা প্রমুখ। আ স ম রব বলেন, 'সরকারদলীয় রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সব ঐতিহাসিক অর্জনগুলোকে সুকৌশলে আত্মসাৎ করছে। যারা জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার খর্ব করে বাংলাদেশকে দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে তাদের পতনকে ত্বরান্বিত করতে মুক্তিযুদ্ধের চেতনাকেই অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে।' স্মৃতিচারণ করে তিনি বলেন, 'সিরাজুল আলম খানের নেতৃত্বাধীন নিউক্লিয়াসের অন্যতম দুই সদস্য ও ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন আহমেদ এবং চিশতী শাহ হেলালুর রহমান ১৯৬৯ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলার মাটিতে সর্বপ্রথম জয়বাংলা স্লোগান উচ্চারণ করেন। তোমার আমার ঠিকানা -পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো - বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন করো স্বাধীন করো - বাংলাদেশ স্বাধীন করো, তুমি কে? আমি কে? বাঙালি- বাঙালি, পিন্ডি না ঢাকা? ঢাকা, ঢাকা। এসব স্লোগানও নিউক্লিয়াসের মাধ্যমে গ্রহণ করা হয়। এসব স্লোগান ছিল স্বাধীনতাকামী বাঙালির প্রাণের স্পন্দন, স্বাধীনতার বীজমন্ত্র। স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ একটি পত্রিকা প্রকাশ করে 'জয়বাংলা' নামে এবং ছাত্রদের নিয়ে 'জয়বাংলা বাহিনী'ও গঠন করা হয়।' সভায় অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও কর্তৃত্ববাদী অপশাসন উচ্ছেদ, সব ধরনের স্বৈরাচার, অন্যায়-অবিচার ও উপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে গণজাগরণের মাধ্যমে জাতীয় সরকার গঠন করার লক্ষ্যে আন্দোলন গড়ে তুলতে হবে।' শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, 'বাঙালির তৃতীয় জাগরণের এই পর্যায়ে গণআন্দোলন সৃষ্টি করে গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশ রাষ্ট্রটি পুনর্গঠনের ঐতিহাসিক রাজনৈতিক কর্তব্য সম্পাদন করতে হবে।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফলাফলে সিলেটে জিপিএ-৫ বেড়েছে তিনগুণ। সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ জন। গতবছর এই সংখ্যা ছিলো ১হাজার ৯৪ জন। ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ৩ হাজার ১৪৮টি। শিক্ষা বোর্ডের আওতাধিন ৩ জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সিলেট জেলার শিক্ষার্থীরা। এ জেলায় ২ হাজার ৪২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ফলের ভিত্তিতে প্রকাশ হয় এইচএসসি ও সমমানের ফল। অটোপাসের কারণে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৩২৩ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষার ফরম পুরণ করে। সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ বলেন, করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা হয়নি। তাই এসএসি ও জেএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
6
গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ি বাজার থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর থানার বৌতলী নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে।গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, সোমবার সন্ধ্যায় ভেন্নাবাড়ী বাজার থেকে ওই নারী রোহিঙ্গাকে আটক করে পুলিশ। তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
6
আফগানিস্তান থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার যুদ্ধবিধ্বস্ত দেশটির সবার জন্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হতে পারে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি। অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ এর সঙ্গে সোমবার এক টেলিফোনালাপে এই মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, আমেরিকার বেআইনি এবং একতরফা নিষেধাজ্ঞার পরেও আফগান শরণার্থীদের জন্য ইরান সব ধরনের খরচ নিজের কাঁধে নিয়েছে। আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রতিবেশি দেশ হিসেবে ইরান নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশটিতে যেসব সরকার শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে তাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান। এ পর্যায়ে প্রেসিডেন্ট রায়িসি ইরান এবং অস্ট্রিয়ার মধ্যকার বাণিজ্য সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি বলেন, দু' দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়িয়ে তেহরান এবং ভিয়েনা বেশি লাভবান হতে পারে। দু' দেশের স্বার্থ রক্ষার ব্যাপারে তিনি সতর্ক থাকার কথা উল্লেখ করে বলেন, ইরান এবং অস্ট্রিয়ার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক যাতে কেউ ক্ষতিগ্রস্ত না করতে পারে সে ব্যাপারে নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। ফোনালাপে অস্ট্রিয়ার চ্যান্সেলর আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলীতে উদ্বেগ প্রকাশ করেন এবং বিপুলসংখ্যক শরণার্থী আশ্রয় দেওয়ার জন্য ইরানকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি ইরান এবং অস্ট্রিয়ার মধ্যকার সম্পর্ককে আরও গভীর করার আহ্বান জানান। পাশাপাশি ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে ভিয়েনায় যে আলোচনা চলছে তা যত তাড়াতাড়ি সম্ভব আবার শুরু এবং সফল হবে বলে আশা করেন। বিডি প্রতিদিন/কালাম
3
করোনার ধকল শেষে নিষেধাজ্ঞা শিথিলের পর ফের স্বাভাবিক হতে শুরু করেছে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। ভারতে যেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসের ছাড়পত্র লাগছে না। ১৪ দিনের কোয়ারেনটাইনেও থাকতে হচ্ছে না। শুধু করোনা নেগেটিভ সনদ থাকলেই ভারতে যাওয়া যাচ্ছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। যাতায়াতকারী এসব যাত্রীর মধ্যে অধিকাংশই চিকিৎসাসেবা নিতে যাচ্ছেন। এ ছাড়াও রয়েছে ব্যবসায়ী ও শিক্ষার্থী। তবে এখনো স্থলপথে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ রয়েছে।জানা গেছে, প্রতিবছর প্রায় ১৮ লাখ যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। এতে সরকারের ভ্রমণ খাতে প্রায় ১০০ কোটি টাকা আয় হয়। গত বছর মার্চে করোনা শুরুর পর পরিস্থিতি সামাল দিতে সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্ন শর্ত জারি করে। ফলে যাত্রী যাতায়াত প্রায় শূন্যের কোঠায় দাঁড়ায়। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে না পেরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন যাত্রীরা। তবে বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় নিষেধাজ্ঞা শিথিলে ফের ভারত-বাংলাদেশ যাত্রী যাতায়াত বাড়ছে।ভারতফেরত যাত্রী আমেনা বেগম জানান, আগে ভোগান্তির শেষ ছিল না। এখন ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকতে হয় না ও ছাড়পত্র কিছুই লাগে না। কেবল করোনা নেগেটিভ সনদ হলেই ভারত যাওয়া যাচ্ছে। আমিনুল নামের আরেক যাত্রী বলেন, ভারতে যাওয়ার সময় একবার আর ফেরার সময় আরেকবার মোট দুবার করোনা পরীক্ষা করাতে ৩ হাজার টাকা খরচ হয়। টিকার দুই ডোজ গ্রহণকারীদের জন্য করোনা পরীক্ষা ছাড়া যাতায়াতের সুযোগ দেওয়া হলে অনেকে উপকৃত হবে।বেনাপোল ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু জানান, যাঁরা ভারতে যাচ্ছেন বা ফিরছেন অধিকাংশই চিকিৎসাসেবা নিতে যাচ্ছেন। দ্রুত যাত্রীরা যেন তাঁদের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করতে পারেন, এ লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করছে ইমিগ্রেশন পুলিশ।বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ জানান, বর্তমানে প্রতিদিন প্রায় দেড় হাজার যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে জরুরি প্রয়োজনে যাতায়াত করছেন। ছয় মাস আগে যাত্রীর সংখ্যা ছিল দিনে ৪০ থেকে ৫০ জন। যাত্রীসেবায় ইমিগ্রেশনের পাশাপাশি কাজ করছে বন্দর।
6
চট্টগ্রামের চন্দনাইশে সরকারি নির্দেশনা অমান্য করে গড়ে ওঠা একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ইটভাটাটিতে জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র কিছুই ছিলোনা।গতকাল বুধবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।জানা যায়, অভিযানে চন্দনাইশের রওশনহাটের উত্তর পাশে আজমবাড়ি সড়কে অবস্থিত অবৈধ ইটভাটা শাহ সুফি ব্রিকস ম্যানুফাকচার্সকে( এসবিএম ) উচ্ছেদ করা হয়েছে। ইটভাটাটিতে জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র কিছুই ছিলোনা। ইটভাটাটিতে কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদন করা হচ্ছিলো।এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসন কার্যালয়ের লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে। সরকারের নির্দেশনা অনুসারে পরিবেশ রক্ষার জন্য অবৈধ ইটভাটাগুলো ধ্বংস করা হচ্ছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।উচ্ছেদ অভিযানে সময় র্যাব-৭ এর একটি টিম, চন্দনাইশ থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
6
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফাত জাহান এশার বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতের এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। রাতভর চলে উত্তেজনা। ছাত্রী নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা কবি সুফিয়া কামাল হলের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন। এ ছাড়া ছাত্রী হল থেকে সাধারণ ছাত্রীরা বের হয়ে এসে বিক্ষোভ করেন। তারা ইফফাত জাহানকে বহিষ্কারের দাবিতে স্লোগান দেন। এমন উত্তেজক পরিস্থিতিতে হল শাখা ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহানকে বিশ্ববিদ্যালয় ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়ছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।হলের সাধারণ ছাত্রীরা অভিযোগ করেন, মঙ্গলবার দিবাগত রাতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্রী মোর্শেদা আক্তারকে নিজের কক্ষে নিয়ে মারধর করেন ইফফাত জাহান। একপর্যায়ে মোর্শেদার পা কেটে যায়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের আন্দোলনের প্রথম দিন থেকেই কক্ষে নিয়ে মারধর করে আসছিলেন ইফফাত জাহান। তবে নির্যাতনের শিকার ছাত্রীরা ভয়ে কাউকে কিছু বলেননি। কিন্তু মঙ্গলবার মধ্যরাতের ঘটনার পর হলের সাধারণ ছাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।ছাত্রী নির্যাতনের খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী হলে ঢোকেন। রাত আড়াইটার দিকে প্রক্টর বেরিয়ে এসে নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী এশাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। নির্যাতিত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থাও তিনি করেন।পরে রাতেই ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান রাতে সাংবাদিকদের বলেন, 'দুঃখজনক। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি তাৎক্ষণিক প্রক্টরের সঙ্গে যোগাযোগ করে প্রক্টরের টিমকে ওখানে পাঠিয়েছি। হল প্রশাসনকে বলেছি, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে। তারপর আমি বিস্তারিত জেনেছি। আমি অবহিত হয়েছি- হলের ইফাত জাহান এশা আরেকটি মেয়েকে মেরেছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। যার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। হল প্রশাসনকে বলেছি, দোষী মেয়েটিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে। আগামীকাল এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। কেউ যেন সীমালঙ্ঘন না করে। আইনহীনতা, বিচারহীনতা চলতে পারে না। সে যেই হোক, বিচার হবে।'ইফাত জাহান এশাকে এর আগেও বহিষ্কার করা হয়েছিল এবং পুনরায় বহিষ্কারাদেশ প্রতাহ্যার করা হয়। এবারও কি সেরকম হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে ভিসি বলেন, 'আমরা সজাগ থাকবো, সেরকম যাতে না হয়। রাজনৈতিক পরিচয় যাই থাকুক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'ঘটনার পর মধ্যরাতেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইফফাত জাহানকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানানো হয়। এতে বলা হয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ইফফাত জাহানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে।ইফফাত জাহানকে বহিষ্কার করার খবর জানার পর হলের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা ভোররাত চারটার দিকে ফিরে যান।আহত মোর্শেদা সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা নিয়ে তার আত্মীয়ের বাসায় চলে যান। কবি সুফিয়া কামাল হলের সিনিয়র আবাসিক শিক্ষক শামীম বানু বলেন, 'ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই। আহত শিক্ষার্থীকে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর একটি অ্যাম্বুলেন্সে তাকে স্বজনের সঙ্গে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।'তিনি বলেন, 'ছাত্রীর সামান্য পা কেটে গেছে। তার আঘাত গুরুতর না। তবে এটা বড় অপরাধ। আমরা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করেছি।'মোরশেদাকে দেওয়া চিকিৎসা সম্পর্কে সরকারি কর্মচারী হাসপাতালের ইমারজেন্সির মেডিক্যাল অফিসার ডা. গালিব বলেন, 'মোরশেদার পায়ের পেছনে ও সামনে কেটেছে। পেছনের কাটা একটু গভীর। ড্রেসিং করেছি, সেলাই লেগেছে।'
6
ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টকে কোনো অর্থ-সহায়তা দেবে না সরকার। সরকারের পরিবর্তে প্রতিষ্ঠানটিকে টাকার জন্য ব্যাংকের কাছে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে। ১৫ ডিসেম্বর এক চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে এ সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ২ ডিসেম্বর সরকারের কাছ থেকে ৩০০ কোটি টাকার চলতি মূলধন সহায়তা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে আলেশা মার্ট কর্তৃপক্ষ। গ্রাহকের টাকা ফেরত দেওয়া ও নিজেদের কার্যক্রম পুনরায় চালু করতে এ অর্থ-সহায়তা চেয়েছিল আলেশা মার্ট। আলেশা মার্টের ওই আবেদন নাকচ করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া চিঠিতে বলা হয়, 'বাণিজ্য মন্ত্রণালয় এ ধরনের কোনো অর্থ প্রদান করতে পারে না। তাই বাণিজ্য মন্ত্রণালয় আলেশা মার্টকে সরাসরি ব্যাংকে আবেদন করার পরামর্শ দিয়েছে।'এ বিষয়ে জানতে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের সঙ্গে মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপের যোগাযোগের চেষ্টা করে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এর আগে ১ ডিসেম্বর নিরাপত্তার কারণ দেখিয়ে আলেশা মার্ট তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটি তখন জানায়, তাদের কার্যালয়ে কতিপয় লোক এসে কর্মকর্তাদের গায়ে হাত তোলেন এবং বলপ্রয়োগের চেষ্টা করেন। এ কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া আলেশা মার্টের আবেদনপত্র উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা ৫০ হাজার এবং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ লাখ। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রতি মাসে আট লাখ ক্রয়াদেশ পেয়ে থাকে বলেও উল্লেখ করেছিল চিঠিতে।বাণিজ্য মন্ত্রণালয়কে করা ঋণ আবেদনের বিপরীতে প্রতিষ্ঠানটি তিন হাজার ডেসিমেল জমি বন্ধকসহ প্রয়োজনীয় জামানত দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
0
দলের পরবর্তী করণীয় ঠিক করতে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভার অংশ হিসেবে পাঁচ বিভাগের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির হাইকমান্ড। এ সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের এই বৈঠক শুরু হয়। দ্বিতীয় দফায় ৩দিন ব্যাপী মতবিনিময় সভায় দ্বিতীয় দিনে চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, সিলেট ও ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের নির্বাহী কমিটির সদস্যগণ এবং জেলা সভাপতিগণ অংশগ্রহণ করছেন। সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু,বেলাল আহমেদ, মুহাম্মদ মুনির হোসেন, বান্দরবান জেলা বিএনপি'র আহবায়ক ম্যামাচিং, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, রফিকুল ইসলাম, বজলুল করিম চৌধুরী আবেদ, মামুনুর রশিদ মামুন, মশিউর রহমান বিপ্লব, হুমমাম কাদের চৌধুরী, ফরহাদ হোসেন আজাদ, সালা উদ্দিন ভূইয়া শিশির, আরিফা জেসমিন নাহিন, বিলকিস ইসলাম, ডঃ খন্দকার মারুফ হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি শাহ আলম প্রমুখ উপস্থিত আছেন।
6
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পঞ্চম ধাপে সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল বুধবার। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। গতকাল সোমবার মধ্যরাত থেকে নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এদিন প্রার্থীরা গ্রামে-গঞ্জে প্রচারে ব্যস্ত সময় পার করেছেন।জানা যায়, নির্বাচনী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী এলাকাগুলোতে কোনো সাধারণ ছুটি থাকছে না। তবে নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন। এ ছাড়া ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন ভোটাররা।গজারিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী জানান, ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৩৬ জন এবং সংরক্ষিত আসনে ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৬টি কেন্দ্রে ৪৫০টি বুথে ভোট গ্রহণ করা হবে।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন হোসেন জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ইউনিয়ন পর্যায়ের ভোটকেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হবে। শুধু ভোটের দিন সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।
6
মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরেছেন জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া। ফিরেই ধনীদের মহাকাশ ঘুরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর যুক্তি, এতে ভিন্নভাবে পৃথিবীকে দেখার সুযোগ মিলবে তাঁদের। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত সোমবার পৃথিবীতে ফিরেছেন ইউসাকু মায়েজাওয়া। পরে বুধবার এক সংবাদ সম্মেলনে ধনীদের প্রতি এ আহ্বান জানান তিনি। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার সয়ুজ নভোযানে করে মহাকাশে পাড়ি জমান মায়েজাওয়া। অভিযান পরিচালনা করে রুশ মহাকাশ সংস্থা রসকসমস। পৃথিবী ত্যাগের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ১২ দিন কাটান তিনি। এ সময় সঙ্গী ছিলেন তাঁর সহকারী ইয়োজো হিরানো ও নভোচারী আলেকজান্ডার মিসুরকিন। সংবাদ সম্মেলনে ৪৬ বছর বয়সী মায়েজাওয়া বলেন, ক্ষমতা ও প্রভাব রয়েছে এমন মানুষকে যত বেশি সম্ভব মহাকাশে ভ্রমণে যেতে বলব। এতে তাঁরা পৃথিবীকে ভিন্নভাবে দেখতে পাবেন ও সম্পূর্ণ ভিন্নভাবে এটির প্রতি আচরণ করবেন। মহাকাশ ভ্রমণে গিয়ে আইএসএসে ১২ দিন কাটানো যথেষ্ট নয় বলে উল্লেখ করেন মায়েজাওয়া। কারণ, সেখানে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগে। তিনি বলেন, 'এ ধরনের অভিযানের জন্য সময়সীমা ২০ দিন হতে পারে। আমি মনে করি, আমার জন্য ৩০ দিন যথেষ্ট হবে।' এদিকে এই অভিযানই শেষ নয় জাপানি এই ধনকুবেরের। ২০২৩ সালে চাঁদের চারপাশে আরেক অভিযানে যেতে চান তিনি। সঙ্গী হিসেবে নেবেন আটজনকে। ওই অভিযান পরিচালনা করবে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।
3
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনী প্রবেশের পর থেকে যুদ্ধ পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। কিয়েভের রাস্তায় রাস্তায় তুমুল যুদ্ধ চলছে। ইতিমধ্যে ইউক্রেনের সামরিক স্থাপনায় মিসাইল হামলা করেছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বলেছে, তারা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কিয়েভ ত্যাগ করতে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছে। কিন্তু জেলেনস্কি বলেছেন, তিনি কিয়েভ ছেড়ে যাবেন না।যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ রণক্ষেত্রে পরিণত হয়েছে। রুশ সেনারা যেকোনো সময় জেলেনস্কিকে মেরে ফেলতে পারে। এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্টকে কিয়েভ ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেননি জেলেনস্কি।গত শুক্রবার রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর জেলেনস্কি টেলিভিশন ভাষণে বলেছিলেন, আমি শত্রুদের এক নম্বর টার্গেট। আর আমার পরিবার দুই নম্বর টার্গেট। তারা আমাকে নিশ্চিহ্ন করে ইউক্রেনকে ধ্বংস করতে চায়।গত মাসে সিআইএর পরিচালক উইলিয়াম জে. বার্নস যখন ইউক্রেন সফরে গিয়েছিলেন তখন তাঁকে জেলেনস্কি বলেছিলেন যে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তা ঝুঁকিতে আছেন। রুশ বাহিনী তাঁকে হত্যা করতে চায়।মার্কিন কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে জেলেনস্কির সঙ্গে নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলেছেন। এর মধ্যে রয়েছে জেলেনস্কির থাকার জন্য নিরাপদ স্থান, যাতে তিনি ইউক্রেন সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করতে পারেন।যুক্তরাষ্ট্রের হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম বি শিফ বলেছেন, 'আমরা তাকে কেবল রুশ বাহিনীর ইউক্রেন আক্রমণের ব্যাপারেই সচেতন করছি না, বরং তিনি ব্যক্তিগতভাবেও আক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছেন। আমরা তাঁকে কিয়েভ থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।'
3
বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিন (৫৫) আর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। রাকিবা নাসরিন দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাকিবা নাসরিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। সোমবার এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, রাকিবা নাসরিন ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও পরোপকারী। তিনি আজীবন হতদরিদ্র মানুষের পাশে থেকেছেন। গণমানুষের কল্যাণে নীরবে কাজ করেছেন। মানব সেবায় রাকিবা নাসরিন এর অবদান অক্ষয় হয়ে থাকবে।রাকিবা নাসরিন এর মৃত্যুতে একইভাবে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।
6
রোহিঙ্গাদের আমরা দাওয়াত করে আনিনি। তারা অন্য কোথাও চলে যেতে চাইলে যাক। বুধবার (০৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা ভাসানচর ও ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ মন্তব্য করেছেন। মন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গাদের জন্য ইন্টারনেট খুলে দিয়েছি। তারা এখন সেই ইন্টারনেট ব্যবহার করছেন। ইন্টারনেটে তারা বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন। বাংলাদেশে তারা কেন থাকেন, তা নিয়ে তাদের আত্মীয়রা রাগারাগি করেন। সে কারণে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তো আর রোহিঙ্গাদের দাওয়াত করে আনিনি। তারা নিজের দেশে বা অন্য কোথাও যেতে চাইলে, যাক। সেটা আমাদের সমস্যা নয়। এ কে আব্দুল মোমেন বলেন, ক্যাম্পের বাইরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা পালিয়ে গেলে আমরা তাদের ফেরত নিয়ে আসি। অন্য এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ভাসানচরে যেকোনো সময় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যাবে। দিনক্ষণ আমি জানি না। তবে এটা ফাইনাল হয়েছে। মন্ত্রী জানান, এবারের জাতিসংঘ অধিবেশনে অনেকে মনে করেছিলেন, আফগানিস্তান ইস্যুতে রোহিঙ্গা ইস্যু চাপা পড়ে যাবে। তবে সেটা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতারা সেখানে সরব ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
6
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ধানচাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপণ। এ বছরই পরীক্ষামূলকভাবে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ শুরু হয়েছে বলে জানা গেছে। প্রতাপপুর আইপিএম ক্লাবের অর্থ সম্পাদক রমজান আলী রাইস ট্রান্সপ্ল্যান্টার চালাচ্ছেন।গতকাল রোববার প্রতাপপুর গ্রামের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণের কাজ চলছে। ধান লাগানোর আধুনিক এ যন্ত্র দেখতে বিভিন্ন এলাকার কৃষকেরা প্রতাপপুর মাঠে আসছেন।উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, ধানের চারা রোপণ মৌসুমে শ্রমিকসংকট থাকে। এতে অনেক সময় চাষিদের বিপাকে পড়তে হয়। আবার বর্তমানে শ্রমিকদের মজুরিও দিতে হয় অনেক বেশি। এদিকে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ সহজ ও সাশ্রয়ী হওয়ায় উপজেলার কৃষকেরা এ যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণে উৎসাহী হয়ে উঠছেন।প্রতাপপুর গ্রামের কৃষক জামসেদ আলী বলেন, 'প্রতিবছর ৫-৬ বিঘা জমিতে ধানের চাষ করি। এ বছরও ৪ বিঘা জমিতে ধানের চারা রোপণ করেছি। রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে এবার ১ বিঘা জমিতে ধানের চারা রোপণ করেছি। এক বিঘা জমিতে চারা রোপণ করতে সময় লেগেছে মাত্র ১ ঘণ্টা। সব মিলিয়ে মাত্র ১ হাজার ৮০০ টাকা খরচ হয়েছে। এ পদ্ধতিতে খরচ ও সময় দুটোই কম লেগেছে।উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, 'খামার সামরিকীকরণ প্রকল্পের আওতায় ২০১৭ সালে বিনা মূল্যে প্রতাপপুর এইপিএম ক্লাবকে রাইস ট্রান্সপ্ল্যান্টার দেওয়া হয়। কারিগরি অভিজ্ঞতা না থাকায় যন্ত্রটি দীর্ঘদিন পড়ে ছিল। আইপিএম ক্লাবের অর্থ সম্পাদক মো. রমজান আলীকে ২৮ দিনের প্রশিক্ষণ দিয়ে যন্ত্রটি পরিচালনায় দক্ষ করে তোলা হয়। এ বছর রমজান আলী যন্ত্রটির মাধ্যমে ধানের চারা রোপণ শুরু করেছেন।'
6
বোদা (পঞ্চগড়): দীর্ঘ সময় করোনা মহামারিতে এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিকেই উঠেছে লেখাপড়া। অর্থনৈতিক কর্মকাণ্ডও সঙ্কুচিত হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো। সেসব পরিবারের স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা এখন খেত-খামারে কাজ করছে। এই শিক্ষার্থীদের মধ্যে অনেকে ঝরে যাবে বলে আশঙ্কা করছেন শিক্ষকরা।এখন বোরো কাটা-মাড়াইসহ বিভিন্ন ফসল তোলার সময়। সকাল থেকে প্রখর রোদের মধ্যে, কখনো বৃষ্টি উপেক্ষা করে তারা ধান কাটা, মরিচ, বাদাম তোলার কাজ করছে। এরা পঞ্চম শ্রেণি থেকে কলেজপড়ুয়া ছেলে-মেয়ে। প্রতিদিন ছেলেরা দল বেঁধে ধান কাটছে বিঘাচুক্তিতে। প্রতি বিঘা জমির ধান কাটা, বাদাম তোলা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা করে নিচ্ছে তারা। আবার কড়া রোদে পুড়ে অনেকে তুলছে মরিচ, প্রতি কেজি সাত থেকে ১০ টাকা চুক্তিতে।এ চিত্র পঞ্চগড়ের বোদা উপজেলার সর্বত্র। আজ শনিবার সকালে ঝলইশালসিঁড়ি ইউনিয়নের কামারহাট এলাকায় লক্ষ্মীদ্বার গ্রামের একটি ধান খেতে কথা হয় কয়েকজন স্কুলপড়ুয়ার সঙ্গে। সেখানে ছিল নবম শ্রেণি পড়ুয়া শুভ, অন্তর, সপ্তাম শ্রেণির তীর্থ, জয় এবং ৬ষ্ঠ শ্রেণির উৎপল ও ধরণী। তারা বলে, স্কুল বন্ধ, লেখাপড়া নাই, ঘরত বসে থাকিবা মনায় না। আর বাইত খেলা, গানবাজনা, অনুষ্ঠান নাই। এক্কেরে ভালো লাগে না। তাই হামরা এলা ধান কাটেছি। প্রতিদিন কাজ করে ৫০০ আর কোনো দিন ৬০০ টাকা হয়। এ দিয়ে হামরা বাজারত খাই, প্রাইভেট পড়ি আর টাকা থাকিলে বাবাক দেঁও।কথা হয় অন্তরের মা আলেয়া বেগমের সাথে। তিনি বলেন, বাড়িত পড়াটরা করে না। সারাদিন টিলংটিলং (উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো) করে বেরাছে। তাই ওক নিয়ে আইচু হামার সাথে কাজ করতে।বোদা সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক বলেন, স্কুল বন্ধ থাকায় আমরা শিক্ষার্থীদের নিয়ে চরম বেকায়দায় পড়েছি। অনেকে করোনায় স্কুল বন্ধ থাকায় খেত-খামার, হোটেল-রেস্তোরাঁ, দোকানপাটে কাজ করছে। নতুন করে এদের স্কুল আনা কঠিন হয়ে পড়বে। একই আশঙ্কার কথা জানান বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল। তিনি বলেন, আমরা পড়েছি চরম অসুবিধায়। স্কুল বন্ধ থাকায় অনেকে লেখাপড়া ছেড়ে দিয়েছে। অনেকে বাসাবাড়ি, খেতে-খামারে কাজ করছে। আবার অনেকে বসেছে বিয়ের পিঁড়িতে। শহরের স্কুলগুলোরই যখন এই অবস্থা, তাহলে গ্রামের স্কুলগুলোর অবস্থা আরো খারাপ তা তো বলাই বাহুল্য।এদিকে এতো কম বয়সে গ্রীষ্মের দাবদাহের মধ্যে খেতে-খামারে কাজ করলে স্বাস্থ্যঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদ হাসান। তিনি বলেন, এই বয়সে ছেলে-মেয়েরা খেত-খামারে কাজ করলে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। কাচি, দা, হাসুয়া নরম হাতে শক্ত কিছু ধরে কাজ করলে হাতের তালু শক্ত হয়ে কড়া পড়ে। আবার প্রখর রোদের কারণে চামড়া পুড়ে যায়। ভারী কিছু বহন বা উত্তোলন করলে মেরুদণ্ডের স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। আর যারা এই রোদের মধ্যে মরিচ তোলে তাদের ত্বক খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কিছুদিনের মধ্যে ত্বকে প্রদাহ শুরু হতে পারে।
6
বাংলাদেশে এই প্রথম ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ড্রোন ব্যবহার করার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা রোডে চলমান ভূমি অধিগ্রহণ কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে গতকাল মঙ্গলবার দিনব্যাপী উচ্চ রেজুলেশনের ক্যামেরাযুক্ত ড্রোনের সাহায্যে প্রকল্প এলাকার ভিডিও ধারণ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর পাড় থেকে শরীয়তপুর সদর পর্যন্ত রাস্তা চার লেনে উন্নীত করার কাজের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছে। জমি অধিগ্রহণ শুরু হলে একটি মহল অসৎভাবে লাভবান হতে উদ্দেশ্য প্রণোদিতভাবে গণবিজ্ঞপ্তির পরও অধিগ্রহণাধীন এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। যারা গণবিজ্ঞপ্তির পর স্থাপনা উত্তোলন করেছে এসব অসাধু লোকগুলো চিহ্নিত করা সহজ হবে এ প্রযুক্তির মাধ্যমে। প্রকল্প এলাকায় উচ্চ রেজুলেশনের ক্যামেরাযুক্ত ড্রোনের সাহায্যে ভিডিও ধারণ করার সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা, জেলা প্রশাসকের কার্যালয় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আছাদুল হক, জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার খান সালমান হাবীব, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুর রহমান। ভূমি অধিগ্রহণ সম্পর্কে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, 'ভূমি অধিগ্রহণের প্রতিটি ধাপকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার অংশ হিসেবে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে। এতে করে জমির প্রকৃত মালিক তার প্রাপ্য বুঝে পাবে, অবৈধ সুযোগ গ্রহণকারীদের দৌরাত্ম্য কমবে এবং সরকারের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত হবে। বিডি প্রতিদিন / অন্তরা কবির
6
বিটিআরসির মাধ্যমে বিভিন্ন অনলাইন পোর্টালের আপত্তিকর পোস্ট ও কমেন্ট মুছে ফেলার জন্য একটি অ্যাপস তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি আরও বলেছেন, দেশের ৪ লাখ অ্যাকাউন্ট ফেসবুকের সঙ্গে ব্যবসায়ে যুক্ত থাকায় এটি বন্ধ করার কথা বলা যাচ্ছে না। তবে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে নিয়মিত। শুক্রবার 'সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলবাদীদের সাম্প্রদায়িক জিহাদ প্রতিরোধ' শীর্ষক এক ওয়েবিনারে মন্ত্রী এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদ জননী জাহানারা ইমামের জন্মবার্ষিকী উপলক্ষে সংগঠনটি এর আয়োজন করে। নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আলোচ্য বিষয়ে ধারণাপত্র পাঠ করেন অনলাইন অ্যাক্টিভিস্ট মারুফ রসুল। বক্তব্য দেন ব্যারিস্টার তুরিন আফরোজ, চলচ্চিত্র নির্মাতা শাকিল রেজা ইফতি, সর্ব ইউরোপীয় নির্মূল কমিটির সভাপতি তরুণ কান্তি চৌধুরী, সুইডেন প্রবাসী সাব্বির খান, অনলাইন অ্যাক্টিভিস্ট সুইজারল্যান্ড প্রবাসী অমি রহমান পিয়াল, ভারতের সমাজকর্মী তাপস দাস, ভারতের অনলাইন অ্যাক্টিভিস্ট সালমান আখতার, শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময়, ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের সভাপতি ড. কানিজ আকলিমা সুলতানা, অনলাইন অ্যাক্টিভিস্ট লীনা পারভীন, অ্যাডভোকেট নাসির মিঞা, কুমিল্লার সাংবাদিক দীলিপ মজুমদার, মুন্সীগঞ্জের শিক্ষক হৃদয় মণ্ডল, সুনামগঞ্জের ঝুমন দাস, ব্রাহ্মণবাড়িয়ার রসরাজ দাস, কুমিল্লার অনীক ভৌমিক, সিলেটের রাকেশ রায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়দেব চন্দ্র শীল ও নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। শাহরিয়ার কবির বলেন, ধর্মীয় সংখ্যালঘু ও মুক্তচিস্তার অনুসারীরা বারবার মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসীদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের শিকার হয়ে সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছেন। বিনা অপরাধে মাসের পর মাস কারা নির্যাতন ভোগ করছেন বিভিন্নভাবে, বিড়ম্বনার শিকার হচ্ছেন এবং তাদের জীবন জীবিকা বিপর্যস্ত হচ্ছে। তিনি অবিলম্বে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রতাহারেরও দাবি জানান।
6
আলাভেসকে ৩-০ গোলে পরাজিত করে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এতে করে টেবিলের শীর্ষে থাকা দুই দল বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদের থেকে পয়েন্টের ব্যবধানও কমাতে সক্ষম হয়েছে গ্যালাকটিকোরা। এর আগে দিনের শুরুতে রিয়াল বেটিসের কাছে আতলেটিকো পরাজিত হওয়ায় ও রবিবার ভ্যালেন্সিয়ার সাথে বার্সেলোনা ২-২ ড্র করায় সুযোগ পায় রিয়াল। যার শতভাগ আদায় করে রিয়ালকে দাপুটে জয় উপহার দিয়েছেন করিম বেনজেমা, ভিনসিয়াস জুনিয়র ও বদলি খেলোয়াড় মারিয়ানো ডিয়াজ। সান্তিয়াগো বার্নাব্যুতে ৩০ মিনিটে বামদিক থেকে সার্জিও রেগুলিয়নের ক্রসে বেনজেমা গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এক গোলে পিছিয়ে থেকে আলাভেসে বেশ কয়েকটি আক্রমন চালালেও রিয়াল তাদেরকে কোন সুযোগ দেয়নি। টমাস পিনার শট পোস্টের ধারে কাছেও ছিল না, জনি রড্রিগুয়েজের প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন রিয়াল গোলকিপার থিবাট কোর্তোয়া। ৮০ মিনিটে আসেনসিও'র পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনসিয়াস। ইনজুরি টাইমে ইসকোর ক্রস থেকে ডিয়াজের ডাইভিং হেডে ব্যবধান আরো বাড়িয়েছে রিয়াল। গত চার ম্যাচে বেনজেমা এই নিয়ে ষষ্ঠ গোল করেছেন। সব মিলিয়ে এবারের মৌসুমে তার গোলসংখ্যা এখন পর্যন্ত ১৭টি। ২০১৬ সালের পর এটি তার সেরা পারফরমেন্স। লা লিগা খেলোয়াড় হিসেবে সব ধরনের প্রতিযোগিতায় তার থেকে শুধুমাত্র বেশি গোল করেছেন লিওনেল মেসি। ২২ ম্যাচ পর এই প্রথম কোনো সপ্তাহে তিন শীর্ষ ক্লাবের মধ্যে শুধুমাত্র মাদ্রিদই জয়ের ধারা ধরে রাখল। আর এতেই মাদ্রিদের ধারাবাহিকতার প্রমাণ পাওয়া পাওয়া গেছে। ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সেলোনা। অন্যদিকে ৪৪ ও ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। আগামী সপ্তাহে সিটি ডার্বিতে জিততে পারলে মাদ্রিদ আতলেটিকোকে ছাড়িয়ে যাবে। কিন্তু তারপরেও তারা বার্সেলোনার পিছনেই থাকবে। বুধবার কোপা ডেল রে ক্ল্যাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সা-রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি বলেছেন, 'শেষ পর্যন্ত আমরা সবকিছুর জন্য লড়াই চালিয়ে যাব। আজ ব্যবধান কমানোর সত্যিকারের ক্ষুধা আমাদের মধ্যে ছিল। তাতে আমরা সফলও হয়েছি।'
12
এদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বর্তমানে ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়। ইতোমধ্যে কলকাতার দুটো সিনেমার কাজ সেরেছেন তিনি। মূলত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের বন্ধনে জড়ানোর পর থেকেই ওপারে নামডাক বেড়েছে মিথিলার। সম্প্রতি ওদেশের বেশ কয়েকটি গণমাধ্যমের ফটোশুটে অংশ নিয়েছেন মিথিলা। যেখানে তাকে চেনা ছক ভেঙে লাস্যময়ী রূপে দেখা গেছে। ক'দিন পরই আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা। আর পূজা মানেই নিজেকে নতুনভাবে সাজানো। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের পূজা স্পেশ্যাল একটি ফটোশুটে এবার বাঙালি শাড়ির বদলে অন্য 'লুক'-এ ধরা দিয়েছেন তিনি। যেখানে চেনা মিথিলাকে পাওয়া গেছে একদম অচেনা লুকে। কখনও গাউন আবার কখনও শর্টস পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন মিথিলা। সৃজিত মুখোপাধ্যয়ের কলকাতার বাড়ি ও স্টুডিওতেই ক্যামেরার সামনে ধরা দেন তিনি।
2
লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে দেশের সব সেনানিবাস এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১৯ জুলাই) এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিএ-২০০৪ লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম (অবসরপ্রাপ্ত) বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সেনানিবাসে প্রবেশ এবং সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করেন যা কর্তৃপক্ষের নজরে আসে। উল্লেখ্য, তিনি লে. জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর এনডিসির কমান্ড্যান্ট থাকাবস্থায় একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি এনডিসিতে পরিচালিত বিভিন্ন কোর্সের সঙ্গে বিদেশে ভ্রমণকালেও অনেক মেয়েকে নিয়ে চলাফেরা করেন এবং বিভিন্ন মাধ্যমে তার এই অশোভনীয় আচরণ এবং মেলামেশার ছবি কর্তৃপক্ষের গোচরীভূত হলে কর্তৃপক্ষ বিব্রত হয় এবং তাকে বিভিন্নভাবে উপদেশ দেয়া হয়। আইএসপিআর আরো জানায়, লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী (অবসরপ্রাপ্ত) এলপিআর এ থাকাকালীন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ২০১৮ সালের ১৬ আগস্ট প্রথম স্ত্রীকে তালাক প্রদান করেন এবং সেনা আইন বহির্ভুতভাবে মেসকিট (সামরিক পোশাক) পরে ২০১৮ সালের ২১ নভেম্বর কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেন। কিন্তু তিনি বিয়ের আগে ফারজানা ব্রাউনিয়াকে নিয়ে ২০১৮ সালের ৩ নভেম্বর থেকে একই বাসায় অনৈতিকভাবে অবস্থান করেন। এমনকি তিনি বিয়ের আগে ফারজানা ব্রাউনিয়াকে সঙ্গে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন, সাজেক রিসোর্ট, খাগড়াছড়িতে অবকাশ যাপন, বিভিন্ন সময় ভারত, থাইল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ডে ভ্রমণ ও অবস্থান করেন। যার সচিত্র আলামত সামরিক ও অসামরিক পরিমণ্ডলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হয়। এছাড়াও তিনি যাকে বিয়ে করেন সে একজন বিতর্কিত নারী হিসেবে পরিচিত। লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর (অবসরপ্রাপ্ত) এ ধরণের আচরণ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য অস্বস্তিকর ও বিব্রতকর। এ ধরণের ঘটনা সেনাবাহিনীতে কর্মরত অফিসার এবং অন্যান্য পদবীর মধ্যে নেতিবাচক উদাহরণ হিসেবে কাজ করে ও বিরূপ প্রভাব ফেলে। সামগ্রিক বিবেচনায়, ২০১৯ সালের ১০ এপ্রিল তাকে সেনানিবাস ও সেনানিবাস আওতাভূক্ত এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। উল্লেখ্য, সেনা কর্তৃপক্ষ কর্তৃক 'অবাঞ্ছিত ব্যক্তি'র জন্য সেনানিবাস ও সেনানিবাসের আওতাভুক্ত সব স্থাপনা এবং সেনানিবাসের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন- সিএমএইচ এ চিকিৎসা সেবা, অফিসার্স ক্লাব, সিএসডি শপ ইত্যাদিতে প্রবেশাধিকার নিষিদ্ধ।
6
ফ্রান্সবিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান। বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়, তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। এমন পরিস্থিতিতে দেশটিতে ফরাসি স্বার্থের ওপর গুরুতর হুমকির আশংকায় নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানে অবস্থিত ফরাসি দূতাবাস।বিবিসির এক প্রতিবেদনে আজ বলা হয়, চলমান বিক্ষোভে এই সপ্তাহে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছে। ফ্রান্সের ম্যাগাজিন শার্লি হেবদোতে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর কার্টুন প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে গত কয়েক মাস ধরেই পাকিস্তানে ইসলামপন্থীদের বিক্ষোভ চলেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ গত সেপ্টেম্বরে কার্টুন আঁকার বিষয়ে সমর্থন জানানোর পর পাকিস্তানে ইসলামপন্থীদের ক্ষোভ বাড়তে শুরু করে।ফ্রান্সবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেওয়া তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) নেতা খাদিম হুসাইন রিজভিকে গ্রেপ্তারের পর চলতি সপ্তাহে বিক্ষোভ নতুন মাত্রা পায়। তাঁরা পাকিস্তান থেকে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছিল। সহিংস এই বিক্ষোভের ঘটনায় এরই মধ্যে পাকিস্তান সরকার টিএলপিকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করছে।এ বিক্ষোভে টিএলপি'র কয়েক হাজার সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, পুরো জাতিই মহানবীর সম্মান রক্ষার পক্ষে। কিন্তু, টিলএলপি চাইছে বিশ্বের সামনে পাকিস্তানকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে প্রকাশ করতে।পাকিস্তানের ফরাসি দূতাবাস আজ বৃহস্পতিবার এক ইমেইল বার্তায় জানিয়েছে, 'ফরাসি স্বার্থের জন্য গুরুতর হুমকি তৈরি হওয়ায় ফরাসি নাগরিক ও কোম্পানিগুলোকে সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার পরামর্শ দেওয়া হল। চলমান বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে পাকিস্তান থেকে ফরাসি নাগরিকরা দেশে ফিরে যেতে পারবেন।'
3
ভারতজুড়ে এখন একটাই আলোচনা-শাহরুখের ছেলে আরিয়ান খান আজ কি ছাড়া পাবেন? প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টি থেকে তাঁকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতের দ্য নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট ১৯৮৫-র ৮(সি) ধারায় এফআইআর করা হয়েছে, যেখানে কোনো মাদকদ্রব্য বা সাইকোট্রপিক পদার্থ উৎপাদন, ধারণ, কেনা, বেচা, পরিবহন, ব্যবহার, মজুত, আমদানি ও রপ্তানি বিষয়ে বিস্তারিত বিধান আছে। আরিয়ান খানকে প্রথমে এক দিনের জন্য হেফাজতে নেয় এনসিবি। পরে সেটা বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত করা হয়। এখন সবাই তাকিয়ে আছেন, আজ তাঁর জামিন হয় কি না।আরিয়ানের জামিন বিষয়ে জাঁদরেল কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তাঁরা আইন বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেছেন আরিয়ানের জামিন হবে কি না। সিনিয়র আইনজীবী হিতেশ জৈন বিশ্বাস জানান, প্রায় এক বছর আগে রিয়া চক্রবর্তীর মামলায় একটা যুক্তি ছিল। যুক্তিটি হলো এই অপরাধে জামিন হতে পারে, যদি মাদকের পরিমাণ কম থাকে। এ দৃষ্টিকোণ থেকে একটি বক্তব্যও দিয়েছিলেন মুম্বাই হাইকোর্ট। যদিও এটি জামিনযোগ্য অপরাধ নয়, তথাপি আদালত জামিন দিতে আগ্রহী এ কারণে যে অভিযুক্ত ব্যক্তি দোষী নন-এটা মনে করার যুক্তিসংগত কারণ আছে এবং এই আইনের অধীনে তাঁর অন্য কোনো অপরাধ করার আশঙ্কা নেই। একইভাবে আরিয়ানের ক্ষেত্রেও শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর নির্ভর করে একটা অনুমান করা যায়, কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট নয় যে ব্যক্তি দোষী। এখানে স্পষ্ট, অপরাধীর কাছে কোনো নিষিদ্ধ জিনিস পাওয়া যায়নি। এসব মামলায় জামিন মঞ্জুর করা যায়। আরেক আইনজীবী দীপেশ মেহতার মতে, এনসিবির এফআইআরের ধারাগুলো দেখে বলা যায়, আরিয়ানের বিরুদ্ধে জামিনযোগ্য মামলা দেওয়া হয়েছে। যে পরিমাণ মাদক পাওয়া গেছে, তার জন্য সর্বোচ্চ শাস্তি ১ বছর এবং ২০ হাজার রুপি জরিমানা হতে পারে। যা-ই হোক, মাদকের সঙ্গে সম্পর্কিত অন্য বিষয়গুলো যেহেতু এখনো তদন্তাধীন, তাই এর বেশি মন্তব্য করা তড়িঘড়ি হয়ে যাবে। তারকা আইনজীবী অশোক সারাওগি জানান, এনসিবি যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা বলছে, সেটি তাঁরা যতটা অপরাধমূলক হিসেবে দাবি করছে, ততটা হলে আরিয়ান খান জামিন নাও পেতে পারেন। আসলে যদি তাঁর মাদক কেনা, বেচা ও সেবনের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে তাঁকে জেলেও যেতে হতে পারে। গত শনিবার রাতে এক বিলাসবহুল প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টিতে গুপ্ত অভিযান চালায় এনসিবি। এ পার্টিতে আরিয়ানসহ আরও অনেককে আটক করে তারা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ আরও অনেককে গ্রেপ্তার করে প্রতিষ্ঠানটি। আরিয়ান, মুনমুন, আরবাজ এখন এনসিবির হেফাজতে। ৭ অক্টোবর পর্যন্ত তাঁদের রিমান্ডে রাখা হবে। আরিয়ান খানের পক্ষে মামলাটি লড়ছেন সিনিয়র আইনজীবী সতীশ মানশিন্ডে। তিনি জানিয়েছেন, আরেকটি জামিনের আবেদন করবেন তিনি।
2