text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
চলতি বছর ডেঙ্গু রোগী ৫০০ ছাড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যাও এ বছরের মধ্যে সর্বোচ্চ-৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছে ৫১০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৪২৭ জন। আগের দিন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৭৯। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছিল ৪০৬ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩১ জন। এদের মধ্যে রাজধানীতে ২৮ এবং অন্যান্য স্থানে তিনজন। আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল ১৬ জন। এদের সবাই রাজধানী ঢাকার।ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তি আছে ৮৩ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৭৮ জন এবং পাঁচজন অন্যান্য বিভাগে।কীটতত্ত্ববিদেরা বলছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এখন বৃষ্টিপাত বেড়েছে। আর বৃষ্টিপাতের কারণে এডিস মশা জন্ম নিচ্ছে। দেশে চলতি মাসের জুন থেকে ডেঙ্গুর মৌসুম শুরু হবে। এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়বে, যা আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে সর্বোচ্চ চূড়ায় উঠবে।এদিকে এডিস মশার বিস্তার রোধে রাজধানীতে চলছে ঢিমেতালে মশক নিধন অভিযান। যদিও ঢাকার দুই সিটি করপোরেশন বলছে, তারা নিয়মিত মশক নিধন অভিযান চালাচ্ছে। | 6 |
কুষ্টিয়ার কুমারখালীতে বিজয় দিবসে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়ার সময় র্যালিতে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ তিয়াসের বিরুদ্ধে। ওই নেতার বিরুদ্ধে আজ শুক্রবার আপত্তিকর বক্তব্য ও স্লোগানের এমন অভিযোগ তোলেন উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ।তিনি বলেন, 'যুব অধিকার পরিষদের ওই নেতা আগে ছাত্রদল করতেন। তিনি স্বাধীনতা বিরোধী ও দুষ্কৃতকারী। তিনি মহান বিজয় দিবসে শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর নাম একটি মিছিল বের করেন। মিছিলে তাঁর নেতাকর্মীরা স্লোগান দেন জ্বালোরে জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো। তিয়াস ভাই আসছে, রাজপথ কাঁপছে।'যুবলীগ সভাপতি হারুন অর রশিদ আরও বলেন, 'একটি ভিডিওতে দেখা যাচ্ছে ওই নেতা সাংবাদিকের সাক্ষাৎকারে বলছে, দেশে এখন রাজনীতির বড় ব্যবসা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে পুঁজি করেই বর্তমান সরকার যা মন তাই করছে। এ ধরনের বক্তব্য দেওয়ার মতো নেতা তিনি নন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।'অভিযোগকারী যুবলীগ নেতার দেখানো ভিডিওতে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সকাল পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শতাধিক নেতাকর্মী নিয়ে শহীদদের গণকবরের দিকে যাচ্ছে একটি মিছিল। মিছিলে স্লোগান দেওয়া হচ্ছে- কুমারখালীর মাটি তিয়াস ভাইয়ের ঘাঁটি, তিয়াস ভাই আসছে, মাটি কাঁপছে।ভিডিওতে আরও দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরের শহীদদের গণকবর এলাকায় সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন ওই নেতা।সেখানে তিনি বলছেন, 'বাংলাদেশে এখন সবচেয়ে বড় ব্যবসা চলছে মুক্তিযুদ্ধ নিয়ে। বর্তমান সরকার এটাকে পুঁজি করে বিভিন্ন ইস্যু করে আমাদের মাঝে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করছে। কিন্তু সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন। এ নিয়ে বলার জন্য বারবার নির্যাতিত হয়েছেন। আমরাও নির্যাতিত হতে প্রস্তুত। কারণ নির্যাতন করে একাত্তরে দামিয়ে রাখা যায়নি, একুশেও যাবে না।'এ বিষয়ে জানতে চাইলে যুব অধিকার পরিষদের যুগ্ম আহমেদ শাকিল আহমেদ তিয়াস বলেন, 'আমরা শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। মিছিলে চার থেকে পাঁচশ ছেলেপেলে ছিল। এমন স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে কি-না জানি না। তবে বিজয় দিবসে এমন স্লোগান খুব দুঃখজনক। আমি সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করছি।' | 6 |
সৌদি আরবের প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ। তার নিখোঁজের খবরে বেশ সাড়া ফেলেছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। এখন বলা হচ্ছে, তিনি গৃহবন্দী রয়েছেন। জার্মানির রাষ্ট্রীয় টেলিভিশন ডয়চে ভেলে এই তথ্য জানিয়েছে। সৌদির বাদশাহ সৌদ বিন আবদুল আজিজ আল সৌদের মেয়ে বাসমাহ। তিনি ১৯৫৩-১৯৬৪ সাল পর্যন্ত দেশটির বাদশাহ ছিলেন। বাসমাহ (৫৫) সমাজসংস্কারক হিসেবে পরিচিত। বলা হচ্ছে, তিনি সৌদি আরবের রিয়াদে গৃহবন্দী রয়েছেন। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে সরকারের সমালোচকদের যেভাবে হত্যা, গুম, কারাদণ্ড দেওয়া হয়েছে, তারও বিরোধী ছিলেন বাসমাহ। এ জন্য তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনাও করেছিলেন। সৌদি রাজপরিবারের সরাসরি সমালোচনা না করলেও এই পরিবারের সদস্যদের ঠিকই সমালোচনা করেছেন তিনি। তবে কি কারণে বাসমাহকে গৃহবন্দী করা হয়েছে কি না তা স্পষ্ট নয়। তবে তাকে আর প্রকাশ্যে কথা বলতে দেয়া হচ্ছে না। এ নিয়ে সৌদি সরকারের বক্তব্য জানতে চাইলে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। বিডি প্রতিদিন/আরাফাত | 3 |
শাঁখারীকাঠি গণহত্যা দিবস আজ। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের এই দিনে বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে হানা দেয় রাজাকার বাহিনী। তখন অন্তত ৪৫ জনের মতো মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে তারা। তবে মুক্তিযুদ্ধবিষয়ক অনেক গবেষকের মতে এই সংখ্যা ছিল ১২৫ জনের বেশি।পরের দিন সকালে পার্শ্ববর্তী বিষখালী নদীর তীরে মরদেহগুলো পুঁতে রাখা হয়। স্থানীয়রা এতই ভীত ছিল যে, স্বজনদের মরদেহগুলো সৎকারেরও সাহস পাননি তাঁরা। স্বাধীনতার পর দেশ স্বাভাবিক হলেও মুক্তিযদ্ধের স্মৃতিবিজড়িত জায়গাটি সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্বাধীনতার অর্ধশত বছরে অরক্ষিত-অবহেলিত রয়েছে এই বধ্যভূমি।অরক্ষিত থাকায় স্বাধীনতার ২৮ বছর পরে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভটিও বিবর্ণ হয়ে গেছে। এভাবে আর কিছুদিন থাকলে হয়তো স্মৃতিস্তম্ভটিও ধ্বংস হয়ে যাবে। জায়গাটি সঠিকভাবে সংরক্ষণ করে শহীদদের স্মৃতি অম্লান করে রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরকারি স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মতো শহীদ পরিবারগুলোকে সম্মানিত করার দাবি নিহতের স্বজনদের। তবে উপজেলা প্রশাসন বলছে, এখানে ২০ শতাংশ জমির ওপর মানসম্মত স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতার পরে ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের উদ্যোগে শাঁখারীকাঠিতে ৩১ জন শহীদের নামসংবলিত একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে স্মৃতিস্তম্ভটির নামগুলো অস্পষ্ট হয়ে গেছে। নিচ থেকে পলেস্তারা খসে পড়ার উপক্রম গেছে। স্মৃতিস্তম্ভের জায়গাটি ব্যবহার হচ্ছে স্থানীয়দের বিভিন্ন কাজে।গণহত্যায় নিহত মনিলাল দাসের ছেলে বৃদ্ধ আনন্দ লাল দাস বলেন, রাজাকারেরা তাঁর বাবাসহ এলাকার ৪৫ জন মানুষকে একসঙ্গে গুলি করে মারেন। তাঁকেও পিটিয়েছিল। পরের দিন বিষখালী নদীর তীরে নিয়ে মরদেহগুলো পুঁতে ফেলে তারা। ভয়ে স্থানীয় কেউ সৎকারও করতে আসেননি।আনন্দ লাল দাস আরও বলেন, ১৫ বছর বয়সে বাবাকে হারানোর পর অনেক কষ্টে বড় হয়েছেন। কখনো সরকারি কোনো সহযোগিতা পাননি। এখন মরার সময় হয়ে গেছে। মরার আগে শাঁখারীকাঠি বধ্যভূমিকে স্থায়ীভাবে রক্ষণাবেক্ষণ এবং সরকারিভাবে শহীদ পরিবারের স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।শহীদ মহাদেব চন্দ্র দাসের মেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অলোকা দাস বলেন, 'ঘটনার দিন ছিল আমাদের এখানকার বাজার। আমার বাবা ছিলেন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। বিকেলে আমি বাবার কাছে এসেছিলাম খাবার খেতে। বয়সে অনেক ছোট থাকলেও যত দূর মনে পড়ে বন্ধুকধারী অনেক লোকজন এসে বাজারে থাকা সবাইকে বেঁধে ফেলে। আমার বাবাকেও বেঁধে ফেলে তারা। পরে গুলি করে সবাইকে হত্যা করে। বয়সে ছোট থাকায় হয়তো বেঁচে গেছি।'অলোকা দাস আরও বলেন, সারা জীবনের জন্য তাঁরা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। এখন তাঁদের বয়সও প্রায় শেষ পর্যায়ে। বেঁচে থাকতে শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি নিয়ে মর্যাদার সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিতে চান। সরকার মুক্তিযুদ্ধের সময় নিহতদের পরিবারকে 'শহীদ পরিবার' হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মানিত করবে বলে আশা করেন তিনি।অন্যান্য নিহতের স্বজনদেরও একই দাবি, সরকারি স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শহীদের মর্যাদা দিয়ে মুক্তিযোদ্ধাদের মতো সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হোক।স্থানীয় বৃদ্ধ দেলোয়ার শিকদার বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এখানে লাইন দিয়ে অনেক লোক মারা হলো। শেষমেশ নব্বইয়ের দশকে স্মৃতিস্তম্ভ তৈরি করা হলেও জায়গাটি এখনো অরক্ষিত। জায়গাটি সংরক্ষণ করে শহীদদের স্মৃতি অম্লান করে রাখার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।স্থানীয় আরও কয়েকজন বলেন, স্বাধীনতার পর থেকে এই জায়গাটিতে গণহত্যা হয়েছে, এমন কোনো চিহ্নও ছিল না। ১৯৯৮ সালের দিকে এখানে একটি স্মৃতিস্তম্ভ করা হয়। কিন্তু সেটিও এখন ধ্বংসের পথে। তাই যত দ্রুত সম্ভব জায়গাটি সংরক্ষণ করার দাবি তাঁদের।গণহত্যায় নিহত নকুল দাসের ভাগনে মুক্তিযোদ্ধা নিমাই দাস বলেন, 'সরকার আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে। আমরা এ জন্য কৃতজ্ঞ। কিন্তু মুক্তিযুদ্ধের সময় দেশে অনেক মানুষ শহীদ হয়েছেন। অনেক পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকেও মেরে ফেলা হয়েছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে শহীদ পরিবারগুলো অনেক কষ্টে দিনাতিপাত করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে সরকারের কাছে দাবি জানাই, সরকার যেন শহীদ পরিবারগুলোকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সম্মানিত করে।'উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল বলেন, শাঁখারীকাঠির যেখানে বধ্যভূমি, সেখানে শহীদদের স্মরণে ২০ শতাংশ জমির ওপর একটি মনুমেন্ট করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে তাঁরা জমির স্কেচ ও আনুষঙ্গিক কাগজপত্র প্রস্তুত করে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। অনুমোদন পেলে পরবর্তী কাজ শুরু হবে। | 6 |
মালয়েশিয়ার শ্রমবাজার এখনও উন্মুক্ত হয়নি জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, 'এ বিষয় নিয়ে আমরা এখনও অন্ধকারে আছি। মালয়েশিয়া কী করতে চায় তা আমরা জানি না।'
বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণভবনে আয়েজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। লেবানন ও জর্ডান সফর বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
মন্ত্রী বলেন, মালয়েশিয়া শ্রমবাজার খুলে দেওয়া হলে সরকারি উদ্যোগেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা করা হবে। দুই দেশের সরকারের ব্যবস্থাপনার (জি টু জি) মাধ্যমেই সে দেশে শ্রমিক পাঠানোর বন্দোবস্ত রয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া শুরু হলে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে। এর আগে যেন কোনো ব্যক্তি সেখানে যাওয়ার জন্য কাউকে টাকা না দেয়।
মালয়েশিয়ার বাজারে শ্রমিক পাঠাতে সিন্ডিকেটের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, 'কাউকে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না। মালয়েশিয়ার কাছে আমরা ৭৩৫টি এজেন্সির একটি তালিকা পাঠিয়েছি।'
সৌদি আরবের শ্রমবাজার (পুরুষ) স্থগিতাদেশ প্রত্যাহারের পর শ্রমিক পাঠানোর বিষয় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, 'সৌদি আরবে শ্রমিক পাঠাতে অভিবাসন মূল্য নির্ধারণ করা হবে। নির্ধারিত সে মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ পেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
বাংলাদেশ থেকে পুরুষকর্মী নিতে সৌদি আরব থেকে ১০০-১৫০ জন করে ২টি কোম্পানির কাছ থেকে চাহিদাপত্র এসেছে বলে জানান তিনি।
দীর্ঘ ৭ বছর পুরুষকর্মী নেওয়া স্থগিত রেখেছিল দেশটি। | 6 |
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে আর কিছুক্ষণ পড়েই মুখোমুখি হবে লাল-সবুজের টাইগাররা। যুব বিশ্বকাপের ফাইনাল এবারই প্রথম খেলছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশের যুবা অধিনায়ক আকবর আলি। ম্যাচটি দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমের সেনউইস পার্ক স্টেডিয়ামে শুরু হবে। পচেফস্ট্রুমে ফাইনাল ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা নামবে। এরই মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে ভারত যুব দল। তারা পাকিস্তানকে সেমিফাইনালে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। সবচেয়ে বেশিবার (৪বার) যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত যুব দল। এদিকে সেমিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। | 12 |
দিন যত যাচ্ছে, করোনা পরিস্থিতি ততই কঠিন হয়ে উঠছে। ভারতেও প্রায় ২১ হাজার মানুষ করোনায় আক্রান্ত। দেশের এমন ক্রান্তিকালে এগিয়ে এসেছেন বলিউডের অনেক তারকাই। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই এগিয়ে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার তিনি ভারতের স্বাস্থ্যকর্মীদের ১০ হাজার জোড়া বিশেষ জুতা অনুদান করলেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মাধ্যমে বিষয়টি জানান এই অভিনেত্রী। প্রিয়াঙ্কা জানান, যারা ফ্রন্টলাইনে দাঁড়িয়ে কাজ করছেন, তাদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। অনেক স্বাস্থ্যকর্মীরাই পর্যাপ্ত জুতো না পেয়ে প্লাস্টিক প্যাকেট জড়িয়ে চিকিৎসা করছেন। কিন্তু এতে তাদেরই বিপদ। তাই আমি আমার সাধ্যমতো ১০ হাজার জোড়া জুতা উপহার দিলাম। এর আগে, প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস ভারতের প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা তহবিল, পিএম-কেয়ার ফান্ড, ইউনিসেফ, গুঞ্জ, ডক্টরস উইদাউট বর্ডারস, নো কিড হাংরি ও সাগ-আফট্রাসহ ১০টি কল্যাণ তহবিলে অনুদান দিয়েছেন। | 2 |
বাংলাদেশে ১৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ দেড় হাজার কোটি ডলার বিনিয়োগের অপেক্ষায় আছে সৌদি আরব। ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহান আজ রবিবার বিকালে তার দপ্তরে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহান আরো জানান, সৌদি প্রতিষ্ঠানগুলোই কেবল বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে এমন নয় বাংলাদেশের বিনিয়োগকারীদেরও সৌদি আরবে বিনিয়োগে উৎসাহিত করা হয়েছে। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পবিত্র দুই মসজিদের হেফাজতকারী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা বার্তা পাঠানোর কথা উল্লেখ করেন। তিনি বলেন, এ বছর একই সঙ্গে দু'টি উল্লেখযোগ্য অনুষ্ঠান উদযাপন করছে বাংলাদেশ, যা ইতিহাসে বিরল। এ উপলক্ষে অনেক শুভকামনা বাংলাদেশের জন্য। একই সঙ্গে আমি বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতা অর্জনে আপসহীন সংগ্রাম ও ত্যাগের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা জানাই। দোয়া করছি, সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক প্রসঙ্গে সৌদি রাষ্ট্রদূত বলেন, গত ৪৫ বছরে এই সম্পর্ক কূটনৈতিক, রাজনৈতিকসহ সব পর্যায়ে বিস্তৃত হয়েছে। দুই দেশ রোহিঙ্গাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করছে। পারস্পরিক সহযোগিতাও আছে। রাষ্ট্রদূত আরও বলেন, ২২ লাখ বাংলাদেশি সৌদি আরবের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সৌদি আরবের 'ভিশন-২০৩০' বাস্তবায়নে তারা কাজ করছে। ১৯৭৩ সালে আলজেরিয়ায় জোট নিরপেক্ষ সম্মেলনের সময় ও ১৯৭৪ সালে লাহোরে ওআইসি শীর্ষ সম্মেলনের সময় বঙ্গবন্ধু ও সৌদি বাদশাহ ফয়সালের বৈঠকের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ে সম্পর্ক ক্রমেই জোরালো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বছরগুলোতে বেশ ক'বার সৌদি আরব সফর করেছেন। সৌদি আরবের মন্ত্রী, প্রতিনিধিরাও বাংলাদেশ সফর করেছেন। সৌদি ইমামরাও বাংলাদেশে খুতবা দেওয়ার জন্য আসেন। বাংলাদেশে সৌদি আরবের বিশাল বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। সৌদি আরবের বিনিয়োগকারীদের নতুন গন্তব্য বাংলাদেশ। এর কারণ বাংলাদেশে স্থিতিশীলতা। তিনি বলেন, জ্বালানি, তেল, তরলীকৃত গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি, খাদ্যসহ অন্যান্য খাতে সৌদি বিনিয়োগকারীদের আগ্রহ আছে। এক প্রশ্নের জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বের অন্যতম সর্ববৃহৎ শান্তিরক্ষী যোগান দিচ্ছে বাংলাদেশ। মিয়ানমারের ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা অসাধারণ। ভৌগোলিকভাবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থানে আছে। এককথায় বিশ্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, নিয়োগকারী পরিবর্তনের সুযোগ তৈরি হওয়ায় একজন কর্মী তার সুবিধামতো নিয়োগকারী বদলাতে পারবেন। তিনি 'রি-এন্ট্রি'র সুযোগ পাবেন। প্রয়োজনে চলেও আসতে পারবেন। সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি কর্মীদের সৌদি আরবে অন্য দেশগুলোর দক্ষ কর্মীদের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। এ জন্য তিনি চান, দক্ষ কর্মীরা সৌদি আরব যাক। এ দেশে দক্ষতা প্রশিক্ষণকেন্দ্রগুলোতে আরো বেশি দক্ষ কর্মী সৃষ্টির জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
ভারতের রাফাল যুদ্ধবিমান চুক্তি ঘিরে নতুন করে ওঠা দুর্নীতির অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত করবে ফ্রান্স। এ উদ্দেশ্যে একজন বিচারককে নিযুক্ত করা হয়েছে। ফ্রান্সের আর্থিক অপরাধ দমন সংক্রান্ত বিভাগ (পিএনএফ) শুক্রবার এ কথা জানিয়েছে। সম্প্রতি ফ্রান্সের একটি সংবাদমাধ্যম রাফাল নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের বিরুদ্ধে চুক্তির মধ্যস্থতাকারীকে ১০ লাখ ইউরো (প্রায় ৯ কোটি টাকা) 'উপহার' দেয়ার অভিযোগ তুলেছিল। এ সংক্রান্ত কিছু নথিপত্রও পেশ করে তারা। দুর্নীতি বিরোধী কার্যকলাপে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এরপর পিএনএফ'র কাছে রাফাল চুক্তি নিয়ে তদন্তের দাবি জানানো হয়। তারই ভিত্তিতে বিচারবিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ফরাসী সরকার। ২০১৮ সালে রাফাল চুক্তি নিয়ে তদন্তের দাবি খারিজ করেছিল পিএনএফ। সে সময় 'তথ্যপ্রমাণের অভাব' অজুহাত দেখিয়ে দাবি খারিজ করা হয়েছিল। এ বার ফ্রান্সের এই পদক্ষেপ ভারতের নরেন্দ্র মোদি সরকারের অস্বস্তি বাড়াল বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, মোদির শাসনামলে ২০১৬ সাথে ভারত ও ফ্রান্সের মধ্যে প্রায় ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল ভারত। সে সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া ওঁলা। একটি ফরাসি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি, এর কিছুদিন পরেই ফরাসী দুর্নীতি দমন সংস্থার তদন্তে মধ্যস্থতাকারীকে দেয়া 'উপহার' সংক্রান্ত তথ্যপ্রমাণ মিলেছিল। তদন্তকারীদের সে সময় দাসো কর্তৃপক্ষ জানিয়েছিল, উপহার হিসেবে রাফাল যুদ্ধবিমানের ৫০টি রেপ্লিকা (ছোট প্রতিরূপ) তৈরির জন্য ৫ লাখ ইউরো খরচ হয়েছে। প্রতি রেপ্লিকার জন্য ২০ হাজার ইউরো। কিন্তু রেপ্লিকা তৈরি ও বিতরণের কোনো প্রমাণ দিতে পারেনি যুদ্ধবিমান নির্মাতা সংস্থাটি। বরং তদন্তে জানা যায়, প্রায় ১০ লাখ ইউরো হিসাববহির্ভূত খরচ হয়েছে চুক্তিপর্বে। ঘটনাচক্রে গত সেপ্টেম্বরে রাফাল চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের নিরীক্ষা কর্তৃপক্ষ- সিএজি-ও। সংসদে পেশ করা সিএজি রিপোর্টে বলা হয়েছে, ভারতের সাথে চুক্তির শর্ত অনুযায়ী ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশন এবং এমবিডিএ'র আধুনিক প্রযুক্তি দিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা সংস্থা ডিআরডিও-কে সাহায্য করার কথা। কিন্তু তারা সেটা করছে না। অথচ ২০১৬ সালের রাফাল কেনার চুক্তিতে বলা ছিল, দাসো চুক্তি-মূল্যের ৫০ শতাংশ প্রকল্প বা কাজের বরাত ভারতের কোনো সংস্থাকে দেবে এবং প্রযুক্তিগত সাহায্য করবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা | 3 |
চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের একটি শাটল ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী দুই নারী নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৩টার দিকে নগরীর মুরাদপুর এলাকা সংলগ্ন বিবির হাট রেলক্রসিংয়ের এই দুর্ঘটনায় এক শিশুসহ আরও দুই নারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেনটি ষোলশহর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় বিবির হাটে একটি সিএনজি অটোরিকশা চালক রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। ট্রেনটি ধাক্কা দিয়ে অটোরিকশাটিকে বেশ কিছুদূর নিয়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
মুরাদপুর সংলগ্ন নগরীর ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, শাটল ট্রেন সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় ১৬-১৭ বছরের একটি মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এছাড়া আহত শিশুসহ এক নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।
তিনি জানান, হাসপাতালে মারা যাওয়া নারীর নাম আফরিন আকতার (১৭)।
| 6 |
ইউক্রেনকে সোভিয়েত আমলের জঙ্গিবিমান দেওয়ার উদ্যোগ যুক্তরাষ্ট্রের। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালাবে রাশিয়া। রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। একই সঙ্গে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রেখেছে তারা। সর্বশেষ তাদের উদ্যোগে যোগ হয়েছে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে জঙ্গিবিমান সরবরাহ করা। এসবের মধ্য দিয়ে রাশিয়াকে কোণঠাসা করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শনিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তাদের যুদ্ধবিমান দেওয়ার অনুরোধ জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে একই অনুরোধ জানান তিনি। এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে সোভিয়েত আমলের জঙ্গিবিমান সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে ওয়াশিংটন। বিনিময়ে সীমান্তবর্তী দেশ ইউক্রেনকে সোভিয়েত আমলের যুদ্ধবিমান সরবরাহ করবে পোল্যান্ড। ইউক্রেনের বৈমানিকেরা রাশিয়ায় নির্মিত বিমান চালনায় পারদর্শী হওয়ায় তাঁদের এসব যুদ্ধবিমান প্রয়োজন। রাশিয়ার বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-ঘনিষ্ঠ ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রে থাকা তাদের নাগরিকদের সম্পদ জব্দ করা হচ্ছে। এখন হুমকিতে পড়েছেন দেশটির অভিজাত ধনকুবেররা। আর্থিক লেনদেনের বৈশ্বিক ব্যবস্থা সুইফট থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বাদ দেওয়া হয়েছে। মাইক্রোসফট, স্যামসাংসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান রাশিয়া থেকে কার্যক্রম গুটিয়ে নিয়েছে। সর্বশেষ গতকাল রোববার স্বয়ংক্রিয় লেনদেন-ব্যবস্থা ভিসা ও মাস্টার কার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। পশ্চিমাদের হুমকি ও বৈরিতা সত্ত্বেও ইউক্রেনে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোন আলাপে তিনি বলেছেন, কেবল ইউক্রেন লড়াই বন্ধ করলে এবং মস্কোর দাবিগুলো মেনে নিলেই রাশিয়া সামরিক অভিযান বন্ধ করবে। এদিকে রাশিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিন্নমত জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফোনালাপে বলেছেন, এই সংঘাতকে উসকানি দেয় এমন যেকোনো কিছুর বিরুদ্ধে বেইজিং। সংকট সমাধানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি সমঝোতা আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া-ইউক্রেন সংকট দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতির ওপর গুরুতর প্রভাব পড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শনিবার এক বিবৃতিতে আইএমএফ বলেছে, ইতিমধ্যে অর্থনীতিতে এর বড় প্রভাব পড়েছে। সংঘাত বাড়লে অর্থনৈতিক ক্ষতি আরও বিপর্যয়কর হবে। আইএমএফের তথ্যমতে, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি চলছিল। তার মধ্যে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়েছে। এখন রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরও বড় পরিসরে নেতিবাচক প্রভাব ফেলবে। ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে যেসব দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে, তাদের ওপর বড় আঘাত আসবে। এ ছাড়া শরণার্থী সংকট সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। কিয়েভের কাছে তুমুল লড়াই গতকাল রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলের ভিনিতসিয়া বিমানবন্দর ধ্বংস হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন। তিনি বলেছেন, ভিনিতসিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। নিক্ষেপ করা হয়েছে আটটি রকেট। বিমানবন্দরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনে দুই পক্ষের লড়াইয়ের নতুন ক্ষেত্র হয়ে উঠেছে রাজধানী কিয়েভের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর ইরপিন। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরু করার পরই ইরপিনের কাছের হোস্টোমেল বিমানঘাঁটি দখলে নিয়েছিল। পরে সেখানে দুই পক্ষের মধ্যে কয়েক দফা লড়াই হয়। কিয়েভের দিকে রাশিয়ার বিশাল যে সেনাবহর (৪০ মাইল সড়কজুড়ে থাকা) এগোচ্ছে, তার অগ্রভাগ এখন এই এলাকায়। সেখানে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের তুমুল লড়াই চলছে। রুশ সেনাদের গোলা নিক্ষেপ ও বিমান থেকে ফেলা বোমায় অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অপর দিকে রুশ বাহিনীর পথ আটকাতে সেতু উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের সেনারা। রুশ বাহিনীর হামলার মুখে ইরপিন শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। গতকাল শহর ত্যাগের পথে এক নারী ও তাঁর দুই শিশুসন্তান মর্টার হামলায় নিহত হয়েছে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। শহর থেকে বেরোনোর প্রধান মাধ্যম ট্রেন। কিন্তু রুশ সেনারা রেললাইনের একটি অংশ উড়িয়ে দিয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। ইরপিনের কাছের দুই ছোট শহর হোস্টোমেল ও বুচাতেও রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে। রুশ সেনারা ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ এবং সুমি অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী এখন বন্দরনগরী ওডেসায় গোলা নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তার ভাষ্যমতে, রুশ সেনারা ইউক্রেনকে কৃষ্ণসাগর থেকে বিচ্ছিন্ন করতে দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন। এদিকে রুশ বাহিনীর ঘেরাওয়ের মধ্যে থাকা পূর্বাঞ্চলীয় মারিউপোলের পাশাপাশি সুমি অঞ্চল মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। সুমি অঞ্চলের দুই শহর ওখতিরকা ও ত্রোস্তিয়ানেতস পানি ও বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি বিফল টানা কয়েক দিনের ক্ষেপণাস্ত্র ও গোলা হামলায় ক্ষতিগ্রস্ত মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে গতকালও সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় রাশিয়া ও ইউক্রেন কর্তৃপক্ষ। তবে স্থানীয় সময় দুপুরে তা শুরু হওয়ার কথা থাকলেও কার্যকর হয়নি। আগের দিন মারিউপোল ও পাশের ভলনোভাখা শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু হওয়ার আধা ঘণ্টার মধ্যেই তা ভেস্তে যায়। ইউক্রেনে রুশ হামলায় ৩৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। যদিও ইউক্রেন কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই সংখ্যা দুই হাজারের বেশি। আর হামলা শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেন থেকে ১৫ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে। এদিকে গতকাল রাশিয়ার অন্তত ২১টি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। | 3 |
প্রবল বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে পানি জমে যাওয়ায় স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মোহামেডান-আবাহনী ম্যাচটি। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের দুই জনপ্রিয় দলের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রেফারি ও ম্যাচ কমিশনাররা এক ঘন্টা অপেক্ষা করে ম্যাচ স্থগিতের সিন্ধান্ত জানায়। ম্যাচটি কবে কখন পূনরায় অনুষ্ঠিত হবে তা দুই ঘণ্টার মধ্যে জানাবে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। দিনের প্রথম ম্যাচের সময় বৃষ্টি হলেও খেলা ভালোভাবেই শেষ হয়েছে। ওই ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। | 12 |
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচিত রাশিয়ার উপর দেশটির লাভজনক জ্বালানি খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরও গভীর করা। লিথুয়ানিয়া ও আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য মস্কোকে কীভাবে শাস্তি দেওয়া যায় তা নিয়ে কূটনৈতিক উত্তেজনার শুরুতে এমন প্রস্তাব দেন। সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে হয়েছে। সেখানে লিথুয়ানিয়া ও আয়ারল্যান্ড রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞার জারির প্রস্তাব দেয়। তবে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা- তা নিয়ে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে ইউরোপের ২৭ দেশের এ জোটে। জোটের কয়েকটি সদস্যরাষ্ট্র নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিলেও বিপক্ষে অবস্থান নিয়েছে জার্মানি-নেদারল্যান্ডসের মতো দেশগুলো। খবর রয়টার্সের। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভেনি বৈঠকে বলেন, 'এই মুহূর্তে ইউক্রেনের ধ্বংসের পরিধির দিকে তাকালে, রাশিয়ার জ্বালানি সম্পদ, বিশেষ করে তেল ও কয়লার ওপর নিষেধাজ্ঞা জারি করার এখনই উপযুক্ত সময়।' লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থন করে বলেন, 'রাশিয়ার জ্বালানি খাত নিয়ে এখন আমাদের আলোচনা করা উচিত। এবং আমরা নিশ্চিতভাবেই তেলের বিষয়টিকে গুরুত্ব দিতে পারি, কারণ- দেশটির সর্বোচ্চ রাজস্ব আসে এই খাত থেকেই।' এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্নালিনা বেয়ারবক দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে বলেন, 'ইউক্রেনের সাম্প্রতিক যেসব চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেসব সত্যিই হৃদয় ভেঙে যাওয়ার মতো। এমনকি ইইউ এবং বিশ্ব এটাও বিশ্বাস করে, আইনভিত্তিক বিশ্বব্যবস্থা রক্ষার স্বার্থে রাশিয়ার বর্তমান শাসকগোষ্ঠীকে বিচ্ছিন্ন করা উচিত।' তবে, রাশিয়ার জ্বালানি সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে কিছু বলেননি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, ইইউয়ের বৈঠকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কিছু না বললেও দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট রাশিয়ার জ্বালানি সম্পদের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি সরাসরি খারিজ করে দেন। বৈঠকে মার্ক রুট বলেন, 'ইইউ এখনও রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল এবং এমন কোনো বিকল্প এখন আমাদের সামনে উপস্থিত নেই যে আমরা আগামী কালই রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ করে দিতে পারব।' উল্লেখ, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার একের পর এক অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপ। দেশটির প্রধান ব্যাংকগুলোকে ইউরোপের দেশগুলো থেকে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য করা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বাদ দেয়া হয়েছে রাশিয়াকে। এমনকি ইউরোপের বিভিন্ন দেশে জমা থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদও ফ্রিজ করা হয়েছে। | 3 |
গত রোববার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে তুলনামূলক বিতর্ক কম হয়েছে বলে জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন হয়েছে। তুলনামূলকভাবে এই নির্বাচন নিয়ে বিতর্ক কম হয়েছে। কিন্তু এখানে মাত্র ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অর্ডারে বক্তব্য দিতে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি। নাসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া তৈমুর আলম খন্দকারকে প্রায় ৬৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।হারুনুর রশীদ বলেন, গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ নভেম্বর আমাদের ইউপি নির্বাচনগুলো হয়েছে। আমি গত অধিবেশনে আপনার মাধ্যমে আবেদন করেছিলাম অন্তত পক্ষে আমার জনগণ যাতে ভোট দিতে পারে। এটার নিশ্চয়তা চেয়েছিলাম। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। আর স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলাম।হারুন বলেন, 'আমার নির্বাচনী এলাকায় ভোটের দিন ৫০ জন সাংবাদিকের সামনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। সেই দিন কোন নির্বাচন হয়নি। ইভিএমে ভোট হয়েছে। সেখানে ব্যাজ লাগানো, কেউ বলে ইভিএম মনিটর, কেউ টেকনিশিয়ান। আমি তাঁর (সিইসি) সঙ্গে কথা বলেছিলাম, উনিও বলছিলেন গোপন কক্ষেও লোক?'তিনি বলেন, 'নির্বাচন কমিশনের ব্যাপারে জনগণের আগ্রহ ও উৎসব একেবারেই নাই। প্রধানমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করিও না। জানা সত্যকে গোপন করিও না। প্রধানমন্ত্রী তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেখানে সুস্পষ্ট বলেছিলেন, দুর্নীতিবাজ যে হোক ছাড় দেওয়া হবে না। এটা সুনির্দিষ্টভাবে বলেছিলেন। দুর্নীতির সংজ্ঞা হচ্ছে অসদুপায় অবলম্বন করা। আপনি অসদুপায় অবলম্বন করে নির্বাচন করেন, নির্বাচিত হোন। অসদুপায় অবলম্বন করে নিয়োগ পান, ভর্তি হন কিংবা যেকোনো জায়গায় কর্ম বাস্তবায়ন করেন। এটা আমাদের ইসলাম নিষিদ্ধ করা হয়েছে।'এ সময় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। হারুন সরকার দলীয় সংসদের উদ্দেশ্যে বলেন, 'এত অধৈর্য হয়েন না প্লিজ। এত অধৈর্য হচ্ছেন কেন? যা সত্য, তা বলার অন্তত সুযোগ স্পিকার আমাকে দিয়েছেন।'হারুন বলেন, 'আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করবো, আমার নির্বাচন এলাকার যে পৌর নির্বাচন হয়েছে, তার যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, এর সঙ্গে যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? এটি আমার দাবি। তাহলে কেন আমরা সংসদে থাকব? আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি এই কারণে, যারা দায়িত্বে রয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, পুলিশ, নির্বাচন কমিশন কথা দিয়েছিলো। তারপরও নির্বাচন সুষ্ঠু হয়নি।'এ সময় স্পিকার তার মাইক বন্ধ করে দেন।মার্কিন নিষেধাজ্ঞায় দেশের ভাবমূর্তি জড়িত মানবাধিকার প্রশ্নে আইজিপি, র্যাব প্রধানসহ সাতজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়ে সংসদে কথা বলেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা। এই কর্মকর্তাদের দক্ষ ও দেশপ্রেমিক উল্লেখ করে তিনি বলেন, 'আমি আশাকরি তাঁদের সঙ্গে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশপ্রেমিক কর্মকর্তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছেন তা প্রত্যাহার করে নিবে। কিন্তু এটার পরে দেশে নানাভাবে গুজবের ডালপালা সৃষ্টি হচ্ছে। অমুকের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে, তমুককে ঢুকতে পারেননি। একই সঙ্গে নানান আলোচনা-সমালোচনা, সরকার কি চাপে পড়েছে। সামনের দিনগুলোতে আরও কি কূটনৈতিক চাপে পড়তে যাচ্ছে।'জাতির বৃহত্তর স্বার্থে এসব ইস্যুতে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি করেন জাপার এই সাংসদ। তিনি বলেন, 'আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আমাদের জাতীয় ইস্যু। তাই সমালোচনা বাদ দিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে এটা মোকাবিলা করতে হবে। কারণ এটার সঙ্গে বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি জড়িত। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ইস্যু নিয়ে গুজব ছড়াচ্ছে। খোঁজ নিয়ে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করছি।'রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বাবলা বলেন, 'আপনারা এমন বক্তব্য দিয়েন না। যাতে বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।' | 6 |
প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুম ভাঙাল রাঙামাটির রাজস্থলী উপজেলার লোকজনের। এ সময় পাহাড়ের নৃগোষ্ঠীর প্রথা অনুসারে এক সঙ্গে চিৎকার করে-ভূমি কম্প, ভূমি কম্প। পাহাড়িদের বিশ্বাস, ভূমিকম্প হলে জোড় গলায় চিৎকার করে ভূমিকম্প আওয়াজ তুলতে হবে। এমনটাই বলছিলেন আমছড়া পাড়ার বাসিন্দারা।গতকাল শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে রাজস্থলীতে ভূমিকম্প শুরু হয়। একটু থেমে আরও জোড়ে কম্পন হয়। এলাকা ঘুরে জানা গেছে, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার দেওয়ার বেশ কয়েকটি ঘর দেবে গেছে। সেই সঙ্গে ফাটল ধরেছে কয়েকটি ঘরে।আমছড়া পাড়া মংছোরী ঘোনায় গিয়ে দেখা যায়, দেয়ালে মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রী উপহার লেখা সাইন বোর্ড আছে। এর পাশেই প্রায় ২ ফুটের বেশি জায়গা জুড়ে দেয়ালে ফাটল ধরেছে। ঘরের দক্ষিণ পাশে প্রায় ১ ইঞ্চির বেশি দেবে গেছে।ঘর তৈরির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ফাটল বা দেবে যাওয়া ধরনের কোনো সমস্যা দেখা গেলে উপজেলা প্রশাসন পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ঘরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হবে।পাড়ার একাধিক প্রবীণ ব্যক্তি জানান, এর আগে এ ধরনে প্রচণ্ড ভূমিকম্প দেখা যায়নি। প্রচণ্ড ভূমিকম্পনের কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে। | 6 |
করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর আফ্রিকার যে আটটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনবিসির খবরে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। যে দেশগুলোর ওপর এ নিষেধাজ্ঞা ছিল সেগুলো হলো, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, ইসোয়াতিনি, মোজাম্বিক, মালাউয়ি। বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরামর্শ অনুসারে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। কারণ, বিশেষজ্ঞরা এখন নিশ্চিত হতে পেরেছেন, যে টিকাগুলো যুক্তরাষ্ট্রে প্রয়োগ করা হচ্ছে, সেগুলো করোনার অমিক্রনের সংক্রমণ রোধে কার্যকর। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বৃদ্ধিতে আফ্রিকার দেশ থেকে আসা ভ্রমণকারীরা কোনো প্রভাব ফেলবে না। গত নভেম্বর করোনার এই নতুন ধরন শনাক্ত হয়। এরপর ২৯ নভেম্বর আফ্রিকার দেশগুলো থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওই সময় বাইডেনের সমালোচনা করেছিলেন বিশেষজ্ঞরা। কারণ, তাঁদের মতে, এ ভ্রমণ নিষেধাজ্ঞা খুব একটা কাজে আসে না। | 3 |
করোনায় আবার মৃত্যুশূন্য দিন দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) একজনেরও মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের। গতকাল ৭২ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল দুজনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৭০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৭৮। আগের দিন এ হার ছিল ৮৯। ২৪ থেকে ২৭ মার্চ পরপর চার দিন দেশে করোনাভাইরাসে কেউ মারা যায়নি। পরের তিন দিনে করোনায় চারজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮৪ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৬ দশমিক ৪০। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১২২ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর খবর জানানো হয়। শুরুতে মৃত্যু অনিয়মিত থাকলেও ওই বছরের ৪ এপ্রিল থেকে করোনায় মৃত্যু ছিল নিত্যদিনের ঘটনা। এর পর থেকে দুই বছর ধরে চলা এই মহামারিকালে গত বছরের ২১ নভেম্বর ও ৯ ডিসেম্বর-এই দুই দিন ছিল করোনায় মৃত্যুশূন্য। শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল। এরপর নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনার সংক্রমণ কমায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ। | 6 |
২০১৫ সালে বাংলাদেশ থেকে সৌদি আরবে নারী গৃহকর্মী নিয়োগের জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় গত বছর চারেকে কমবেশি ৩ লাখ নারী গৃহকর্মী সে দেশে কাজ করতে গেছেন। পত্রপত্রিকায় প্রায়ই এরূপ কর্মীদের নিগৃহীত হয়ে দেশে ফিরে আসার খবর প্রকাশিত হয়। ফিরে এসে তাঁরা কখনো কখনো তাঁদের ওপর নির্যাতনের চিত্র জনসমক্ষে তুলে ধরেন। বিপুলসংখ্যক কর্মী অবশ্য রয়ে যান এবং চুক্তির মেয়াদ পূরণ করেন। অনেকে মেয়াদ নবায়ন করে আরও বেশি দিন থেকে যান পরিবার-পরিজনের জীবনে সামান্য স্বাচ্ছন্দ্য বজায় রাখতে। ২৪ সেপ্টেম্বর প্রথম আলোতে একটি খবর দেখলাম, সৌদি আরব হুমকি দিয়েছে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী নিয়োগ তারা বন্ধ করে দেবে। ফেরত আসা নারী গৃহকর্মীদের এরূপ অভিযোগ আন্তর্জাতিক গণমাধ্যমে আসায় তাদের 'সুনাম' ক্ষুণ্ন হচ্ছে। বাংলাদেশ এর সুরাহা না করলে তারা একতরফাভাবে 'কঠোর' সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিদের ডেকে নিয়ে চরম বিরক্তি প্রকাশ করে সৌদি শ্রম ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ কথা জানিয়ে দেন। বিষয়টি একদিক থেকে অভিনব। সৌদি আরবে নারী গৃহকর্মী প্রধানত যেত ফিলিপাইন থেকে। এই কর্মীদের ওপর অব্যাহত নির্যাতনের পরিপ্রেক্ষিতে দেশটি সৌদিতে গৃহকর্মী প্রেরণে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে। (২০১২ সালের এক অনুসন্ধানে দেখা যায়, সৌদি আরবে কর্মরত ফিলিপাইনের নারী গৃহকর্মীদের ৭০ শতাংশ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়) এ পরিপ্রেক্ষিতেই বিকল্প সস্তা উৎস হিসেবে সৌদি আরব বাংলাদেশকে নির্বাচন করে, যার ফলে ২০১৫ সালের চুক্তি। গত বছর ফিলিপাইন ও ইন্দোনেশিয়া নারী গৃহকর্মীদের ওপর সৌদিদের নির্যাতন বন্ধে এবং তাঁদের অধিকার রক্ষায় নতুন করে চুক্তি সম্পাদনের দাবি জানিয়েছে। এ অবস্থায় সৌদি মন্ত্রিপ্রবরের এই হুমকি কতটা বাস্তবসম্মত, তা বিবেচনার দাবি রাখে। এ বিষয়ে সৌদি আরবে আমাদের রাষ্ট্রদূত এবং জনশক্তি প্রেরণকারী ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বায়রার সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন। দুজনের বক্তব্যে একটি বিষয় প্রাধান্য পেয়েছে, বাংলাদেশ থেকে যে নারী গৃহকর্মীরা সৌদি আরবে যাচ্ছেন কাজ করতে, তাঁদের যথাযথ প্রশিক্ষণ নেই। কথাটি অনেকাংশে সত্য। ৪০ বছর বিরামহীন অর্থ উপার্জনের পরও ক্ষুধা একটুও কমেনি অনেক জনশক্তি ব্যবসায়ীর। নামমাত্র প্রশিক্ষণ দিয়ে আর দুই-দশটা আরবি শব্দ শিখিয়ে (কখনো তা-ও না করে) কোনোমতে বিমানে তুলে দিতে পারলেই তাঁরা তৃপ্ত। সৌদিতে পৌঁছে মেয়েগুলোর কী দশা হলো, তাতে তাঁদের কোনো আগ্রহ নেই। রাষ্ট্রদূত আরও বলেছেন, এখানকার পরিস্থিতি সম্পর্কেও স্পষ্ট ধারণার অভাব রয়েছে। পরিস্থিতিটা কী, তা অবশ্য তিনি স্পষ্ট করেননি। তা কী এই যে এখানে এলে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনকে মেনে নিতে হবে, এটা বুঝেই এখানে আসতে হবে? পত্রিকার ভাষ্য অনুযায়ী, বায়রার সাধারণ সম্পাদক আরও একটি মন্তব্য করেছেন, যা চমকপ্রদ। তিনি বলেছেন, 'সামান্য সমস্যা হলেই আমাদের কর্মীরা দেশে ফিরে আসেন। এ ধরনের সমস্যা দূর করার জন্য কর্মীদের পাঠানোর আগেই তাঁদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে।' খুবই অবাস্তব ও অস্পষ্ট বক্তব্য। 'সামান্য সমস্যা হলেই' আমাদের কর্মীরা দেশে ফিরে আসেন না। ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। আমাদের কর্মীরা মাটি কামড়ে পড়ে থাকেন যত দিন সম্ভব। সৌদি আরবে আমাদের বিপুলসংখ্যক কর্মী বাস করেন। তাঁদের অনেকেই ভালো আছেন (একটি প্রবল বৈষম্যপূর্ণ এবং অনেকটাই অধিকারবঞ্চিত পরিবেশে যতটা ভালো থাকা সম্ভব)। কিন্তু অনেকে ভালো নেই। দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি, মানবেতর পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে অনেকে বছরের পর বছর পার করে দিচ্ছেন ফিরে যাওয়ার আগে আরও খানিকটা আর্থিক সামর্থ্য অর্জনের জন্য। 'সামান্য' শব্দটা অবশ্য খুবই আপেক্ষিক। রবীন্দ্রনাথের 'সামান্য ক্ষতি' কবিতাটি আমাদের পাঠ্য ছিল। শীতের সকালে গঙ্গাস্নান সেরে শীত নিবারণের জন্য কাশীর রানি পার্শ্ববর্তী এক দরিদ্রের কুটিরে আগুন লাগিয়েছিলেন। দরিদ্র প্রজার জীর্ণ বাসস্থানের এই অবসান তাঁর কাছে সামান্য ক্ষতি বলেই প্রতীয়মান হয়েছিল। 'সামান্য সমস্যা' বলতে তিনি কী বুঝিয়েছেন, তা স্পষ্ট করতে বায়রার সাধারণ সম্পাদককে অনুরোধ করব। মানসিকভাবে প্রস্তুত করার পাঠক্রমই-বা কী হবে? দুঃখজনক হলেও সত্য যে সৌদি সমাজের একটা বড় অংশ এখনো মধ্যযুগের ধ্যানধারণা নিয়ে বাস করছে। যা কিছু আমার, তার ওপর আমার অধিকার নিরঙ্কুশ-এই প্রাচীন ধারণা থেকে তারা বের হয়ে আসতে পারেনি। একবিংশ শতাব্দীর বেতনভুক গৃহকর্মী আর মধ্যযুগের ক্রীতদাসের মধ্যে তফাত বুঝতে অনেকে অক্ষম। সৌদি রাষ্ট্র তাকে সেটা বোঝাতে খুব তৎপর, অবস্থাদৃষ্টে তা-ও মনে হয় না। সৌদি সমাজকল্যাণ (!) প্রতিমন্ত্রীর ভাষ্যে তারই প্রতিফলন দেখতে পাই। আমাদের ৩ লাখ নারী গৃহকর্মী সৌদি আরবে কাজ করছেন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরও কর্মী যাতে যেতে পারেন, তা-ও আমাদের দেখতে হবে। তবে যে নারী কর্মী সৌদি আরবে যাচ্ছেন, তাঁর শারীরিক, মানসিক ও সম্ভ্রমের নিরাপত্তা একইভাবে গুরুত্বপূর্ণ। পাঠানোর আগে ভালোমতো প্রশিক্ষণ দিন তাঁকে, পাঠানোর পর তাঁর নিরাপত্তার জন্য রক্ষাকবচ আরও দৃঢ় করুন। যে বিপুলসংখ্যক গৃহকর্মী সৌদি আরবের প্রয়োজন, তা দেওয়ার সামর্থ্য আছে শুধু তিনটি দেশের-বাংলাদেশ, ইন্দোনেশিয়া আর ফিলিপাইন (এবং হয়তো পাকিস্তান)। ইউরোপ-আমেরিকা থেকে এ কাজ করতে যাবেন না কেউ সৌদি আরবে। প্রতিযোগিতার মধ্যেও বেতন, কর্মঘণ্টা এবং কাজের পরিবেশ উন্নয়নে এই তিন দেশের মধ্যে সহযোগিতা সম্ভব হতে পারে। ইন্দোনেশিয়া এরই মধ্যে গৃহকর্মীদের ন্যূনতম বেতন দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে। আমাদের বুঝতে হবে, যে কয়জন নারী কর্মী ফিরে এসে নির্যাতনের বিবরণ দিচ্ছেন, তাঁরা বিশাল হিমশৈলের ছোট্ট শিখর মাত্র। অনেক কান্না, অনেক দীর্ঘশ্বাস অবরুদ্ধ হয়ে আছে সৌদি 'মালিক'দের অট্টালিকার বন্ধ দরজার আড়ালে। মো. তৌহিদ হোসেন: সাবেক পররাষ্ট্রসচিব | 8 |
বিয়ে ভাঙ্গার মিশনে নেমেছে শাওন ও ফারিন। অবশ্য যার বিয়ে ভাঙবেন সে ফারিনের এক্স বয়ফ্রেন্ড। এ বিয়ে ভাঙা নিয়েই যতসব নাটকীয়তা। এই নাটকীয়তা নিয়েই নির্মিত হয়েছে নাটক 'বিএফ ভার্সেস জিএফ'। নাটকে মাহফুজ চরিত্রে সৈয়দ জামান শাওন এবং চৈতি চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। এছাড়াও নাটকে বর ও কনের চরিত্রে অভিনয় করেছেন ফয়সাল ও আফ্রি। রণক ইকরামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন জয় আব্রাহাম, নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান খান, সম্পাদনা ও রঙবিন্যাসে রনি শিকদার জিতু এবং আবহ সংগীত করেছেন দীন ইসলাম শারুখ। ভিজুয়াল সিন এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় নাটকটির পরিবেশনায় রয়েছে এনআর মিডিয়া। এই নাটক প্রসঙ্গে শাওন বলেন, 'দারুন অ্যারেঞ্জমেন্ট ছিল। কাজটি করতে গিয়ে চমকে গেছিলাম। সচরাচর নাটকের সেটে এমন আয়োজন থাকে না। আর গল্পটিও অন্য রকম। আশা করছি দর্শকদের ভালো লাগবে।' অন্যদিকে ফারিন বলেন, 'গল্পটি পড়েই আমার মনে হয়েছিল কাজটি অন্যরকম হবে। আসলেই কাজটি করতে গিয়ে অনেক মজা করেছি। রীতিমতো নেচে গেয়ে কাজ করেছি। বাকীটা দর্শকদের হাতে। নাটকটি আগামী ১৬ অক্টোবর বুধবার রাত ১০ টায় একুশে টিভিতে প্রচারিত হবে। | 2 |
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়ার এক ষাটোর্ধ্ব বৃদ্ধ মারা গেছেন। তিনি করোনার উপসর্গে ভুগছিলেন।হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন কোনো রোগী ভর্তি হননি। ছাড়পত্রও পাননি কেউ। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১০ জন।এ ছাড়া গতকাল সোমবার রাজশাহীর ৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে কারও করোনা পজিটিভ রিপোর্ট শনাক্ত হয়নি। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল শূন্য শতাংশ। | 6 |
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নওয়াজ আল সাইমান ইবনে মজিদ বাপ্পী (২৫) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৬ মে) রাতে উপজেলার ফুলদীঘি এলাকায় মিঞাপাড়া কবরস্থানের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাপ্পী বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আবদুল মজিদের ছেলে। তিনি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ সময় গুরুতর আহত হয়েছে নিহতের দুই বন্ধুফুলদীঘি এলাকার এসএম সাকিব (২৩) ও কৈগাড়ি এলাকার পিয়াল হোসেন (২৪)। তারাও একই বিশ্ববিদ্যালয়েরবিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থী। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর দুই বন্ধুকে নিজের মোটরসাইকেলে নিয়ে বনানী পর্যটন মোটেল মোড় থেকে ফুলতলার দিকে যাচ্ছিলেন বাপ্পী। তারা ফুলদীঘির মিঞাপাড়া কবরস্থানের সামনে মহাসড়কে এসে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে বাপ্পী সড়কের ওপর পড়ে যান। এতে,ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।পরে, স্থানীয়রা সাকিব ও পিয়ালকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঢাকা ট্রিবিউনকে জানান, এ ব্যাপারে নিহতের খালা সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করেছেন। অভিযুক্ত ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে ওসি আবদুল্লাহ আল মামুন জানান। | 6 |
জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়েই জাতীয় দলে পা রাখেন শামীম পাটোয়ারি। হারারেতে স্বাগতিকদের বিপক্ষে অভিষেক ম্যাচে আশা জাগিয়েই শুরু করেন ক্যারিয়ার। পরের ম্যাচে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে সেই আশার পারদ আরও বাড়ান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।তবে বাস্তবতার জগৎ দেখতেও সময় লাগেনি শামীমের। ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাটিংয়ে তাল মেলাতে পারেননি সেভাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এসব অবশ্য শামীমের বিশ্বকাপ দলে থাকা আটকাতে পারেনি। ১৫ সদস্যের দলে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গী হয়েছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার।নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর একখণ্ড অবসর মিলেছে ক্রিকেটারদের জীবনে। সৌম্য সরকার-মুশফিকুর রহিমরা অবশ্য ছুটি বাদ দিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছেন। আজ সেখানে দেখা মিলল শামীমেরও। তবে তিনি অবশ্য অনুশীলন করেননি। সেই ফাঁকে শামীম বিশ্বকাপ ভাবনা নিয়ে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। প্রথমবার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া শামীম বললেন, 'এবার যেহেতু প্রথমবার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি, এখনো সেভাবে তেমন কিছু চিন্তা করিনি।'এই মুহূর্তে দলের সঙ্গে থাকতে পারাটা শামীমের কাছে বড় ব্যাপার। সাকিব-মুশফিকদের সঙ্গে থেকে শেখাটাকেই লক্ষ্যে হিসেবে দেখছেন তিনি। বলেছেন, 'দলের সঙ্গে যেতে পারছি (বিশ্বকাপে) এটাই আমার কাছে বড় কিছু। জুনিয়র হিসেবে দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।'বয়সভিত্তিক দলের চৌকাঠ পেরিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন শামীম। সেখান থেকে এবার সরাসরি বিশ্বকাপের মঞ্চে। মাহমুদউল্লাহ-সাকিবদের সঙ্গে এর মধ্যে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়ে গেছে। বয়সভিত্তিক দল আর জাতীয় দলের পার্থক্য নিশ্চয়ই বুঝে ফেলেছেন। শামীম জানালেন, 'আসলে তফাৎ বলতে ওখানেও (বয়সভিত্তিক দলে) আমি দেশের জন্য খেলেছি, এখানেও দেশের জন্য খেলছি। আমি মনে করি একটু ব্যতিক্রম থাকবে। যেহেতু এটা মূল জাতীয় দল। অনূর্ধ্ব-১৯ থেকে একটু ব্যতিক্রম হওয়াটা স্বাভাবিক।' | 12 |
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সপ্তাহব্যাপী কিশোরগঞ্জ জেলা সফরের শেষ দিন মঙ্গলবার অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন। এদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি প্রাইভেট কারে চড়ে নির্মাণাধীন অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা অলওয়েদার রোড সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় রাস্তার দু'পাশে শত শত নারী-পুরুষ রাষ্ট্রপতিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রেসিডেন্টও গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। রাষ্ট্রপতি মঙ্গলবার সকাল ১১টার দিকে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে বের হন। অষ্টগ্রাম সদর থেকে ধলেশ্বরী নদীতে নির্মিত রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতুর ওপর দিয়ে তিনি প্রথমে বাঙ্গালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও যান। তিনি হাইওয়ে সড়ক পরিদর্শন ছাড়াও নোয়াগাঁও অংশের মেঘনা নদী পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে উপস্থিত জনগণের সঙ্গে কথা বলেন। সেখান থেকে পরে তিনি ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের অষ্টগ্রাম অংশের জিরো পয়েন্ট থেকে কাস্তুল ইউনিয়নের ভাতশালা কাটাগাং রোড পর্যন্ত সড়ক ঘুরে দেখেন। এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, অল্প কিছুদিনের মধ্যে অলওয়েদার রোডের কাজ শেষ হবে। তখন আপনারা সহজে ও কম সময়ে অষ্টগ্রাম থেকে মিঠামইন-ইটনা ছাড়াও ঢাকাসহ বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে যাতায়াত করতে পারবেন। পরে রাষ্ট্রপতি পর্যায়ক্রমে বাহাদুরপুর বাজার এবং পূর্ব অষ্টগ্রাম বাজারের উত্তর পাশে তিন রাস্তার মোড় পর্যন্ত পরিদর্শন করেন। পূর্ব অষ্টগ্রাম বাজারের উত্তর পাশে তিন রাস্তার মোড়ে একটি গোলচত্বর করার ব্যাপারেও তিনি নির্দেশনা দেন। এসময় রাষ্ট্রপতির সঙ্গে তার কার্যালয়ের সচিব সম্পদ বড়ূয়া, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ছিলেন। দুপুরের খাবার ও বিশ্রাম শেষে রাষ্ট্রপতি বিকাল ৪টায় অষ্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে গত ৯ই অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজ জেলা কিশোরগঞ্জে আসেন। এই সফরে তিনি তাড়াইল, কিশোরগঞ্জ সদর, মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম এই পাঁচ উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন। | 6 |
ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাহমুদুল হক পলাশ নামে এক মেম্বার প্রার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এসময় ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক কর্মকর্তা। নিহত পলাশ টিকারী গ্রামের লুলু মুন্সির ছেলে। তিনি এবারের নির্বাচনে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী ছিলেন। বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার টিকারী বাজারে এ ঘটনা ঘটে। এরই প্রতিবাদে পাল্টা রাতেই টিকারী বাজারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর শহিদুল ইসলাম শিকদারের নির্বাচনী কার্যালয় ও ২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সেসময় ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহমুদুল হক পলাশকে মারধর করার অভিযোগ ওঠে। সকালে পলাশ নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে নাড়িকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পে এসআই তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে নৌকা প্রতীকের সমর্থকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তাৎক্ষণিক তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। তবে পুলিশের ওপর হামলা চালিয়ে আহতের ঘটনায় নৌকা সমর্থকের দুইজনকে আটক করা হয়েছে। আরও আটকের জন্য পুলিশের অভিযান চলছে। উল্লেখ্য, চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর সদর উপজেলার ১৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৬৮৮ জন।আরনারী ভোটার ১ লাখ ২৫ হাজার ৮১২ জন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
দিনভর বৃষ্টি থাকায় থেমে আছে নাটকের শুটিং। যে স্থানে শুটিং হওয়ার কথা, সেখানে এখন হাঁটুপানি। সারা দিনই বৃষ্টি হয়েছে। এমন অবস্থায় পুবাইলে অলস সময় কাটছে নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীদের। জানা গেল, বৃষ্টিতে না কমায় আটকে আছেন তাঁরা। এখন ঢাকা ফেরা নিয়েই চিন্তিত অনেকে। ভাদুন গ্রামে অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসানের যৌথ একটি শুটিং বাড়ি রয়েছে। সেখানে শুটিং হচ্ছিল 'মধুপুর' নামের ধারাবাহিক নাটকের। এই নাটকে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, নাদিয়া আহমেদ, নাদিয়া মীম প্রমুখ। ভাদুন গ্রাম থেকে অভিনেতা ফারুক আহমেদ জানান, তিনিসহ পুরো ইউনিট সকাল থেকে বৃষ্টির জন্য বসে আছেন। সন্ধ্যা পর্যন্ত মাত্র একটি দৃশ্যে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। এই অভিনেতা বলেন, 'বৃষ্টির কারণে শুটিং হচ্ছে না। বসে আড্ডা, গল্প, গানেই সময় কেটে যাচ্ছে। চারপাশে পানি জমেছে। পানি দেখে মনে হচ্ছে বন্যা! শুটিং বাড়িতেই এত পানি আগে কখনোই দেখিনি। তবে টিনের চালে বৃষ্টির শব্দ বেশ ভালোই লাগছে। কিন্তু শুটিং না হওয়ায় প্রযোজকের ক্ষতির কথা ভেবে খারাপ লাগছে। হয়তো আজ আর শুটিংই হবে না। কারণ, বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই।' 'মধুপুর' নাটকটির পরিচালক এস এম শাহীন। তিনি জানান, শুটিং ইউনিটগুলোর পরিকল্পনা থাকে সারা দিন বাইরে শুটিং করে রাতে শুটিং বাড়ির উঠান এবং ঘরের মধ্যে শুটিং করার। সেখানে বৃষ্টিতে তাদের বড় ক্ষতি হয়ে গেল। শুটিং বাড়ির চারপাশে যেখানে তাঁরা শুটিং করবেন, সেসব স্থানে পানিতে ভরে গেছে। তিনি বলেন, 'ভাই, আমাদের এমনিতেই বাজেট কম থাকায় বেশি কাজের প্রেসার নিয়ে শুটিং করতে হয়। সকাল থেকে ১৭টি দৃশ্য শুটিং করার পরিকল্পনা ছিল। মাঝে কিছু্টা বৃষ্টি কম ছিল। তখন তড়িঘড়ি করে তিনটি দৃশ্য কোনোমতে শুটিং করেছি। এখনো বৃষ্টি হচ্ছে। বড় ক্ষতির মুখে পড়ে গেলাম। আপাতত বৃষ্টির মধ্যে আর শুটিং করার পরিকল্পনা নেই। দু-তিন দিন আবহাওয়ার পরিস্থিতি দেখেই শুটিংয়ে নামব। বৃষ্টি না কমায় ঢাকা ফেরা নিয়েই চিন্তা করছি সবাই।' এ সময় তিনি জানান, যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে ইউনিটের সবাইকে শুটিং বাড়িতেই থেকে যাওয়া লাগতে পারে। গাজীপুর জেলার পুবাইল থানার ভাদুন গ্রামে সবচেয়ে বেশি শুটিং হয়। এই গ্রামে প্রায় ২০টি শুটিং বাড়ি রয়েছে। খবর নিয়ে জানা গেল, আজ বৃষ্টির কারণে মাত্র দুটি শুটিং বাড়িতে নাটকের দৃশ্য ধারণ হচ্ছে। শুটিং বাড়ির মালিকদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, শাহিনের বাড়ি, হারুনের বাড়ি, বিলবিলাই, হাসনাহেনাসহ সাতটি শুটিং বাড়িতে শুটিংয়ের কথা থাকলেও বৃষ্টির কারণে নির্মাতা ও প্রযোজক শুটিং স্থগিত করেছেন। হারুনের বাড়ি শুটিং হাউসের মালিক হারুন সরদার বলেন, করোনায় এমনিতে কাজ নেই, তার ওপর বৃষ্টিতে আগামী তিন দিনের সব কাজ বাতিল হয়েছে। এ সময় তিনি জানান, যাঁরা পুবাইলে শুটিং করতে আসেন, তাঁরা বেশির ভাগই রাস্তা-ঘাট, মাঠ, বাড়ির বাইরে শুটিং করেন। বৃষ্টি থাকায় এসব স্থানে শুটিং সম্ভব নয়, এ জন্য শুটিং বাতিল হয়েছে। ২০০৩ সালে প্রথম 'শাহিনের বাড়ি শুটিং হাউস' দিয়েই ভাদুনে শুরু হয় বাণিজ্যিকভাবে শুটিং হাউসের যাত্রা। সালাহউদ্দিন লাভলু পরিচালিত 'হাড়কিপ্টা', 'সাকিন সারিসুরি', 'গরুচোর', 'পত্রমিতালী', 'কলেজ স্টুডেন্ট', 'ঢোলের বাদ্যি', 'ঘর কুটুম', 'আলতা সুন্দরী', 'ওয়ারেন' নাটকগুলো প্রচারিত হওয়ার পর ব্যাপকভাবে পুবাইলের নাটকগুলো দর্শকপ্রিয় হয়। | 2 |
সরকার মো. জাহাঙ্গীর আলমকে উজবেকস্তিানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে। দেশটিতে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পররাষ্ট্র ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা মসু মান্নানের স্থলাভিষিক্ত হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৮৬ ব্যাচের এ কর্মকর্তা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (লিগ্যাল এ্যাফেয়ার্স) হিসাবে কর্মরত। ১৯৮৯ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে তিনি মাঠ প্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পূর্বের কর্মস্থল অর্থ মন্ত্রণালয়ের ইআরডির এশিয়া ও জেইসি অনুবিভাগে যুগ্ম সচিব হিসাবে কর্মকালে তিনি বাংলাদেশ-ভারত বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনায় আন্তমন্ত্রণালয় প্রতিনিধিদলে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব প্রদান করেন এবং এলওসি চুক্তি সম্পাদনে বিশেষ ভূমিকা রাখেন। পরে ইআরডিতে ডেভেলপমেন্ট ইফেকটিভনেস অনুবিভাগে দায়িত্ব পালনকালে ইআরডির এসডিজি বিষয়ক অল্টারনেট কো-অর্ডিনেটরের বিশেষায়িত্ব পালন করেন এবং জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরণের সুপারিশ লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, ভিয়েতনাম প্রভৃতি দেশে পেশাগত প্রশিক্ষণ লাভ করেন। মেহেরপুর জেলার বিশিষ্ট শিক্ষক মৃত মাওলানা রুহুল আমীনের পুত্র জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। | 6 |
বহুল কাঙ্ক্ষিত বাংলাবান্ধা থেকে সরাসরি রংপুর রুটে বাস সার্ভিস শুরু হয়েছে। সোমবার (০৮ নভেম্বর) সাড়ে ১১টায় পঞ্চগড় করতোয়া ফিলিং স্টেশনের সামনে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়-নীলফামারী-রংপুর রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস নামে একটি বিলাসবহুল বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাট ফিতা কেটে এ বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন। এমন সময় পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ মালিক ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চিকিৎসা, শিক্ষা, ব্যবসাসহ বিভিন্ন সেবাপ্রত্যাশী মানুষের সুবিধার্থে পঞ্চগড়, নীলফামারী ও রংপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ বাস সার্ভিস চালু করেন। পঞ্চগড় জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, রংপুর-বাংলাবান্ধা থেকে রংপুরগামী বাংলাবান্ধা এক্সপ্রেস বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের হয়রানি ও দুর্ভোগ লাঘব হলো। সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে। আধা ঘণ্টা পর পর ১০টি বাস রংপুর যাবে এবং ১০টি বাস রংপুর থেকে বাংলাবান্ধা আসবে। বাংলাবান্ধা থেকে সাড়ে তিন ঘণ্টায় ১২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাসটি রংপুরে গিয়ে পৌছাবে। জনপ্রতি ২০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে বলেও তারা জানিয়েছেন। | 6 |
নতুন প্রেসিডেন্ট হিসেবে ইসরায়েলে নির্বাচিত হলেন আইস্যাক হারজোগ। দেশটির ১১ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তিনি। রাওভেম রিভলিনের স্থলাভিষিক্ত হলেন আইস্যাক হারজোগ। ২০১৩ সালে বর্তমান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর কাছে পরাজিত হয়েছিলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। ইজরায়েলের পার্লামেন্টে ১২০ জন সদস্য ভোট দেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হারজোগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মিরিয়াম পারিটজ। মিরিয়াম পরাজিত হন। ফলে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন হারজোগ। জন্মসূত্রে হারজোগ ইহুদি। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। তার বাবা চেইম হারজোগ নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার আগে ইজরায়েলের রাষ্ট্রদূত ছিলেন। তার কাকা আব্বা এবান ইজরায়েলের প্রথম পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। পরের মাসেই রিভলিনের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। আগামী ৯ জুলাই থেকে ইজরায়েলের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব শুরু করার কথা। দেশটির রাজনৈতিক অচলাবস্থার মধ্যে গত ২ বছরে ৪ বার জাতীয় নির্বাচন হয়েছে। ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ইজরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহুর বিরোধী গোষ্ঠী এখন শক্তিশালী। বুধবারের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধ গোষ্ঠীর জোট সরকার গঠন করার কথা রয়েছে। যদি তারা সেই সরকার গঠন করতে না পারে, তাহলে ফের আরও একবার নির্বাচনের পথে যেতে হবে ইজরায়েলকে। নেতানিয়াহুর ১২ বছরের শাসনকাল শেষ হবে কিনা, এখন সেটাই দেখার বিষয়। নেতানিয়াহু বিরোধী আইয়ার ল্যাপিড ও জুইস্ট ন্যাশনালিস্ট নাফতালি বেনেটের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় জোট সরকার গঠন হবে কিনা, এখন সেটাই দেখার বিষয়। | 3 |
রাজধানীর শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণসহ সৌদি ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের (ডিসিএইচ) প্রিভেন্টিভ টিম। আটককৃতের নাম মাহিন উদ্দিন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ইএ ৪০৪০ নম্বর ফাইট থেকে তাকে আটক করা হয়। পরে গ্রীণ চ্যানেলে নিয়ে তল্লাসি করে ৪ কেজি ২৯২ গ্রাম ওজনের ৩৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত মাহিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিসিএইচ সূত্র জানায়, কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামে এক পরিচিত প্রবাসী মাহিনের কাছে উক্ত গোল্ডবারগুলেঅ হস্তান্তর করে। শাহজালালে অবতরনের পরে এয়ারপোর্টের বাইরে কেউ একজন ফোন করে গোল্ডবারগুলো রিসিভ করার কথা ছিলো। তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে। আটককৃতের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। | 6 |
প্রথমবারের মতো দেশে গুচ্ছ পদ্ধতিতে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক/লেভেল-১ এর সমন্বিত ভর্তিপরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টায় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চুয়েট প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।গুচ্ছ পদ্ধতিতে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো হলো, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় সম্মিলিতভাবে 'ক' (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) গ্রুপে মেধাক্রম ১-১৪৯৮৯ পর্যন্ত এবং 'খ' (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) গ্রুপে মেধাক্রম ১-১৬৫৬ পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হয়। ভর্তির জন্য সব মিলিয়ে চুয়েটে ৯০১টি আসন, কুয়েটে ১০৬৫টি আসন এবং রুয়েটে ১২৩৫টি সর্বমোট ৩২০১টি আসন রয়েছে।গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় সমন্বিতভাবে 'ক' গ্রুপে মোট ২২ হাজার ৬১০ জন এবং 'খ' গ্রুপে মোট ৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিকে আগামী ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে।গুচ্ছ ভর্তি পরীক্ষায় কার লাভ হলোএতে প্রথম পর্যায়ে "ক" গ্রুপে মেধাক্রম ১-৩০৮০ পর্যন্ত এবং "খ" গ্রুপে মেধাক্রম ১-১০০ পর্যন্ত ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।এ ছাড়া ভর্তিচ্ছুক প্রার্থীদের করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে-মেধাস্থান প্রাপ্ত সকল প্রার্থীকে ://. . লিংকে প্রবেশ করে ' ' এ চাওয়া প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। ' ' এ প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম ৪ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা পূর্বপর্যন্ত প্রার্থী প্রয়োজনে পরিবর্তন করতে পারবে এবং উক্ত সময় পর ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ওই ফর্ম লক হয়ে যাবে। এরপর আর কোনো তথ্য বা পছন্দক্রম পরিবর্তন করা যাবে না। | 1 |
জ্যাসন স্ট্যাথামের নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে মারমার-কাটকাট অ্যাকশন দৃশ্যের ছবি। সাজানো-গোছানো বাস্তবতাকে নিমেষেই ভেঙে চুরমার করে ফেলেন তিনি। অন্তত পর্দায় তাঁকে সে রকমই দেখেন ভক্তরা। কখনো কখনো অবশ্য শুকনো রসিকতা করতে দেখা যায় তাঁকে। কিন্তু পর্দার বাইরে, অর্থাৎ বাস্তব জীবনে এই মারকুটে অভিনেতা এক অন্য মানুষ, একেবারে পর্দার উল্টো এক 'ভদ্রলোক'। সম্প্রতি তাঁকে এমন চারিত্রিক সনদ দিয়েছেন প্রেমিকা রোজি হান্টিংটন-হোয়াইটলি। আগেও এক সাক্ষাৎকারে রোজি বলেছিলেন, 'লোকটাকে পর্দায় যেমন মারকুটে দেখা যায়, বাস্তবে কিন্তু সে নিপাট ভদ্রলোক। ঠিক যেন মাটির মানুষ।' সম্প্রতি এই মডেল জানান, কাজ না থাকলে ঘরে কী করেন জ্যাসন স্ট্যাথাম! রোজি জানিয়েছেন, বাড়িতে থাকলে জ্যাসনের প্রিয় কাজ হচ্ছে অন্দরসজ্জা। এক ছাদের নিচে প্রায় ১১ বছর তাঁদের বাস। সম্প্রতি জায়গা বদল করে নতুন বাড়িতে উঠেছেন তাঁরা। বাড়িটার ভিতর-বাহির কীভাবে সাজিয়ে-গুছিয়ে রাখা হবে, সেই দায়িত্ব মূলত পালন করছেন অভিনেতা জ্যাসনই। এ কাজে ব্যাপক উৎসাহ তাঁর। মহামারির ভেতর জ্যাসন ও রোজির জীবনে আসে এক বিরাট পরিবর্তন। এ সময়ে অনেকেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ছেড়েছেন। জ্যাসনকেও সেখানে অনেক ছবির শুটিংয়ে অংশ নিতে হয়েছে। বলা চলে সেখানে থিতু হয়েছিলেন তিনি। পরে দুজনই যুক্তরাজ্যে চলে যান। সেখানেই চলছে নতুন বাড়ির সাজসজ্জা। জীবনের এই পরিবর্তনকে পরিবারের জন্য ইতিবাচক দৃষ্টিতে দেখছেন রোজি। ইংলিশ মডেল রোজি হান্টিংটন-হোয়াইটলি। লস অ্যাঞ্জেলেসে থাকার সময় মিস করতেন যুক্তরাজ্যকে। তিনি বলেন, দুটি জিনিস খুব মিস করছিলেন, ব্রিটিশদের মশকরা আর সবুজ নিসর্গ। সেখানে ফিরতে পারাটা তাঁদের দুজন ও সন্তানের জন্য একটা ভালো সিদ্ধান্ত হয়েছে বলে মনে করছেন এই জুটি। | 2 |
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, রাষ্ট্রকে জনগণের নিয়ন্ত্রণে আনতে হবে। আমাদের অর্থনীতি আরও গতিশীল করে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার যে পদক্ষেপগুলো রয়েছে, সেগুলো আমরা অবশ্যই নেব। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট আয়োজিত 'নির্বাচন কেন্দ্রিক সংকট সমাধানে জাতীয় ঐক্যের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, 'যখনই আমাদের কোনো লক্ষ্য অর্জনের জন্য ঐক্যের প্রয়োজন হয়, তখনই অসাধারণ সাড়া পড়ে। দেশের মূল লক্ষ্য সামনে রেখে যখনই আমরা ঐক্য গড়ার চেষ্টা করি, তখনই কালো টাকা দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয় এবং সাম্প্রদায়িক বিভাজনকে সামনে আনা হয়।' তিনি বলেন, 'যখন আমরা ঐক্যের ডাক দিয়েছি, তখন মানুষ সরকারের বিভিন্ন নেতিবাচক চেষ্টা প্রত্যাখান করেছে এবং জনগণের মধ্যে ঐক্য গড়ে উঠেছে। এ ঐক্যের মধ্য দিয়ে যতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, আমরা সেটা করেছি। এবারও সেটা করতে হবে। ঐক্যের ডাক গ্রামে, গ্রামে নিয়ে যান, যাতে জনগণ সত্যিকার অর্থে ক্ষমতার মালিক হিসেবে নিজের ভূমিকা রাখতে পারে।' ড. কামাল আরো বলেন, 'জনগণ এটাও বোঝে যে, অনৈক্য থাকলে সন্ত্রাস-দুর্নীতি হয় এবং দেশের ক্ষতি হয়। অতএব আমরা এখন মনে করি, যে ঐক্যের ডাক আমরা দিয়েছি, সেখানে সাড়া পড়েছে। এ ঐক্য আরও সুসংহত করে দেশকে জনগণের নিয়ন্ত্রণে আনব।' আলোচনা সভায় এ আর শিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, গণফোরামের সাধারণ সম্পাদক ডা. রেজা কিবরিয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রধান আবু লায়েস মুন্না প্রমুখ। | 9 |
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬৪ জন মনোনয়নপ্রত্যাশী প্রার্থীতার জন্য আবেদন করেছেন। এদের মধ্যে ছয় জন নারী রয়েছেন। মনোনয়নের জন্য সুপারিশ চেয়ে তারা উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন ফরম জমা দেন। শনিবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে এখানকার ১৪ ইউনিয়নের প্রার্থীদের আবেদন গ্রহণ করা হয়। দিনভর এই কার্যক্রম চলে। সন্ধ্যায় মনোনয়ন পেতে ইচ্ছুকদের ইউনিয়ন ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়। এদের মধ্যে উপজেলার প্রাগপুর ইউনিয়নে আট জন, মথুরাপুর ইউনিয়নে ১১ জন, ফিলিপনগর ইউনিয়নে ১৪ জন, মরিচা ইউনিয়নে ১৩ জন, হোগলবাড়িয়া ইউনিয়নে ১৩ জন, চিলমারী ইউনিয়নে ৯ জন, রামকৃষ্ণপুর ইউনিয়নে আট জন, আড়িয়া ইউনিয়নে ৯ জন, দৌলতপুর সদর ইউনিয়নে ১৮ জন, পিয়ারপুর ইউনিয়নে ৯ জন, খলিসাকুণ্ডি ইউনিয়নে সাত জন, আদাবাড়িয়া ইউনিয়নে ১২ জন, রিফায়েতপুর ইউনিয়নে ১৯ জন এবং বোয়ালিয়া ইউনিয়নে ১৪ জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। নারী আবেদনকারীদের মধ্যে মথুরাপুর, চিলমারী, ফিলিপনগর, প্রাগপুর, আড়িয়া এবং রিফায়েতপুর ইউনিয়নে একজন করে ছয় জন রয়েছেন। আবেদনকারীদের মধ্যে সব ইউনিয়নেই তরুণ ও নতুন মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্য। উপজেলা কমিটির এই মনোনয়ন ফরম গ্রহণের শেষে পর্যালোচনায় মনোনয়নের জন্য আবেদনকারী বিভিন্ন ব্যক্তি প্রসঙ্গে অনুপ্রবেশের অভিযোগ ওঠে বলে জানা যায়। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ বলেন, ঐক্যবদ্ধভাবে উপজেলা আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ত্যাগী, আদর্শবান ও জনপ্রিয় ব্যক্তিদের এখানকার লোকজন চেয়ারম্যান হিসাবে দেখতে চান। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মনোনয়নের ব্যাপারে দলের চূড়ান্ত সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। | 6 |
বলিউডের 'বেলবটম' একাধিক কারণে শিরোনাম হয়েছে। চলতি সপ্তাহেই সিনেমাটির ট্রেলার রিলিজ হয়েছে। সিনেমার গল্প, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম ভূমিকায় লারাদত্তের প্রসথেটিক মেকআপ, অক্ষয় কুমার ইত্যাদি নিয়ে ভক্তদের শ্বাসরুদ্ধকর অবস্থা। এর মধ্যে গানের পোস্টারের দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।ট্রেনে নায়ক-নায়িকার একটি রোম্যান্টিক মুহূর্তের দৃশ্য নাকি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দম্পতিকে কপি করে বানানো হয়েছে। বিষয়টি নজরে এনেছে আলোচিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডায়েট সব্য। এই অ্যাকাউন্টটি গত বছর থেকে মিডিয়াতে ব্যাপক আলোচিত হচ্ছে। বলিউডের বিভিন্ন সিনেমায় ফ্যাশন ও কস্টিউম ডিজাইন কপি করা নিয়ে কথা বলে আসছে বেনামি এই অ্যাকাউন্ট।ডায়েট সব্য দুটি ছবি পাশাপাশি দিয়ে বলেছেন, বেলবটমের এই দৃশ্য হুবহু কপি করা।বেলবটমের গানের পোস্টারে দেখা যাচ্ছে, অক্ষয় কুমার এবং বাণী কাপুর একটি চলন্ত ট্রেনে রোম্যান্টিক দৃশ্যের পোজ দিয়েছেন। ডায়েট সব্য এই দৃশ্যের আসল ছবিটি পাশাপাশি রেখে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'মতলব, ট্যাকি বানা দো সাব কুচ'। পোস্টের নিচে অনেক ফ্যান দেখিয়েছেন যে, এই ছবিতে নায়ক-নায়িকার পোশাকেও সেই আসল ছবির সঙ্গে অনেক মিল।আসল ছবিটি বেলজিয়ামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর দম্পতির। ২০১৯ সালে তাঁরা শ্রীলঙ্কাতে বেড়াতে গিয়ে এই ছবি তুলেছিলেন। সেটি তাঁদের ব্যাকপ্যাকডায়েরিজ () অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। ছবিটি শেয়ার করার সময় তাঁরা লেখেন, আমাদের এই জুড়ির বয়ানে এর চেয়ে ভালো আর কোনো ছবি পাইনি।' | 2 |
তানভীর আহমেদ : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ কার্যবর্ষের নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ। এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী প্রধান দুই জোট। আসন্ন নির্বাচনে জয়ের আশায় নিরলস কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা। আওয়ামী লীগ ও সমমনা সমর্থিত আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী ঐক্যপরিষদ এবং বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি কার্যনির্বাহী পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) নেতৃত্বে আছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। প্রতি বছরের মতো এবারও সাদা ও নীল প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এ দুটি প্যানেলের সভাপতি ও সম্পাদক প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র এডভোকেট এএম আমিন উদ্দিন (বর্তমান সভাপতি) ও সম্পাদক পদে এডভোকেট শাহ মনজুরুল হক নির্বাচনে অংশ নেবেন। এ প্যানেল থেকে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এডভোকেট শাকিলা রৌশন ও মো. মনিরুজ্জামান, অর্থ সম্পাদক পদে এডভোকেট ড. এনামুল হক এবং সহসম্পাদক পদে ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক ও ব্যারিস্টার মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া। সদস্য পদে সাত প্রার্থী হলেন এডভোকেট তারজেল হোসেন, সাফায়েত হোসেন সজীব, মোহাম্মদ জগলুল কবির, মশিউর রহমান, হুমায়ুন কবির, মিন্টু কুমার মণ্ডল ও ব্যারিস্টার মো. কামরুজ্জামান। অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নাম ঘোষণা করা হয়। সাদা প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার কাজ করছে। বিচার বিভাগের উন্নয়নের জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবীদের সব উন্নয়নে আমি অতীতেও কাজ করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকব। এ নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যাশা করেন তিনি। নীল প্যানেলের সভাপতি প্রার্থী জয়নুল আবেদিন বলেন, বিচার বিভাগ তলানিতে পৌঁছেছে। এখন স্বাধীনভাবে কোনো বিচারক কাজ করতে পারছেন না। অতীতে বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করেছি। ভবিষ্যতেও কাজ করার চেষ্টা করব। সুপ্রিম কোর্টে আইনজীবীদের কাজের পরিবেশ ফিরিয়ে আনতে চেষ্টা করব। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের এবারের মোট ভোটার হচ্ছেন ৭ হাজার ৭৮১ জন। সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী এএম আমিন উদ্দিন। আর সম্পাদক পদে জিতেছিলেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের এএম মাহবুব উদ্দিন খোকন। | 6 |
সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান আজ শনিবার রাতে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। ছবি : সংগৃহীতসাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ঢাকা-১৩ (ধামরাই উপজেলা) সাবেক এই সংসদ সদস্য ইন্তেকাল করেন। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান রাতে নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ব্যারিস্টার জিয়াউর রহমান তদানিন্তন পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমানের ছেলে। তিনি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য ছিলেন। | 9 |
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ওই প্রতিক্রিয়ায় চীন ইউক্রেনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।এদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে হামলা বলতে নারাজ চীন। আজ বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং নিয়মিত দৈনিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া: কার সামরিক শক্তি কেমনইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে আজ বৃহস্পতিবার সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানকার নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুতিন।রাশিয়া-ইউক্রেন সংকট: সামরিক শক্তিতে ইউক্রেন কতটা পিছিয়েএদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।রাশিয়া-ইউক্রেনসম্পর্কিত খবর আরও পড়ুন:রাশিয়ার ৫টি বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনেরইউক্রেনে সেনা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবেইউক্রেনে হামলার ঘোষণার পর বাড়ল তেলের দামযুক্তরাজ্য ও তার মিত্ররা ইউক্রেনের পাশে থাকবেরাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবেইউক্রেনে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ারাশিয়াকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবেপুতিনকে ফোন করেও জবাব পেলেন না ইউক্রেনের প্রেসিডেন্টযুদ্ধ ঘোষণা করল ইউক্রেনওযুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখেছেন পুতিন | 3 |
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সাম্প্রতিক ধর্মীয় সহিংসতায় কেউ খুন হননি। কিছু ব্যক্তি ধর্মীয় সম্প্রীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ শেখ হাসিনা সরকারকে বিব্রত করার জন্য সংখ্যালঘুদের হত্যা ও ধর্ষণের মনগড়া গল্প ছড়াচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সহিংসতায় এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। নিহতদের মধ্যে চারজন মুসলমান এবং তারা হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করার সময় পুলিশের গুলিতে নিহত হন। এছাড়া দুইজন হিন্দু ধর্মাবলম্বী মারা গেছেন। তাদের একজনের সাধারণ মৃত্যু হয়েছে, অন্যজন পানিতে ডুবে মারা গেছেন। তবে প্রতিমা ভাঙচুর করা হয়েছে, কিছু স্থানে বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আব্দুল মোমেন বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে এবং সবাই ক্ষতিপূরণ পেয়েছেন। দুর্ভাগ্যবশত, কিছু উৎসাহী মিডিয়া এবং ব্যক্তি ধর্মীয় সম্প্রীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ শেখ হাসিনা সরকারকে বিব্রত করার জন্য সংখ্যালঘুদের হত্যা ও ধর্ষণের মনগড়া গল্প ছড়াচ্ছে। কুমিল্লার ঘটনার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পূজামণ্ডপে কোনো উপাসক বা আয়োজক না থাকা অবস্থায় একজন মাদকাসক্ত ব্যক্তি পবিত্র কোরআনের একটি কপি একজন দেবীর পায়ের কাছে রেখে যায় এবং অন্য একজন তার একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। যা ক্ষোভের জন্ম দেয় এবং এ ঘটনাকে ভাঙচুর-লুটপাটের দিকে নিয়ে যায়। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিটি পূজামণ্ডপের জন্য সরকার অর্থ দিয়েছে। বিভিন্ন বাড়িতেও স্বতন্ত্রভাবে পূজামণ্ডপের বিস্তার ঘটেছে। তবে প্রতিদিন ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে জন্য পুলিশ বাহিনীর অপ্রতুলতা রয়েছে। এ ধরনের ঘটনা এড়াতে পূজামণ্ডপ আয়োজকদের উচিত তাদের মণ্ডপগুলোর প্রতি সব সময় খেয়াল রাখা। | 6 |
স্কুল শিক্ষককে পিটিয়ে স্থানীয় এমপির উপস্থিতিতে কান ধরিয়ে উঠাবসা করানোর ঘটনায় পুলিশের কিছু করার ছিল না বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদ উদ্দিন। এটি কোনো ফৌজদারী অপরাধ নয় বলেও দাবি এই কর্মকর্তার।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা উপলক্ষে ওই সংবাদ সম্মেলনে বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে পিটিয়ে জখম করার পর কান ধরে উঠাবসা করানো হয়। ওই ঘটনায় পুলিশ কী পদক্ষেপ নিয়েছে- সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানের কাছে সাংবাদিকরা তা জানতে চান। ডিআইজি সেখানে উপস্থিত নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে এ বিষয়ে বলতে অনুরোধ করেন।
ওই সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার বলেন, বিষয়টি স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তাই পুলিশের করার কিছু নেই। ওই শিক্ষকের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে- সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হলে পুলিশ সুপার বলেন, তারা কেউ পুলিশের সাহায্য চাইলে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
| 6 |
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গুলশান সোসাইটির নির্বাচন। গত শনিবার সোসাইটির লেক পার্কে অনুষ্ঠিত এ নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৯টি পদের মধ্যে ১৮টিতেই জয়লাভ করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা ও ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার নেতৃত্বে গঠিত 'ভালোবাসার গুলশান' প্যানেল।বিজয়ীরা হলেন ড. এ টি এম শামসুল হুদা (সভাপতি), নিয়াজ রহিম (সহসভাপতি), ইভা রহমান (সহসভাপতি), সারওয়াত সিরাজ শুক্লা (মহাসচিব), এন কে এ মবিন এফসিএ (কোষাধ্যক্ষ), মাহফুজুল আজম রোমেল (যুগ্ম মহাসচিব), ইসরাত জাহান (যুগ্ম মহাসচিব) ও আমিরুল ইসলাম বাবু (সহকোষাধ্যক্ষ)। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন ক্যাপ্টেন আবদুল মাজেদ মিয়া, তৌহিদা ফারুকী, সৈয়দ এ হাবিব রানা, সুমালা সুবহাত চৌধুরী, মাসুদা খান লিনা, মঈনুল আহসান, মুহাম্মদ মহসিন, খন্দকার মোশতাক আহমেদ ও আরাফাত ইসলাম। ড. এ টি এম শামসুল হুদা আজকের পত্রিকাকে বলেন, 'কীভাবে গুলশান এলাকাকে আরও সমৃদ্ধ করা যায়, তা নিয়ে কাজ করব।' | 6 |
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, স্বাধীনতার ৪৬ বছরেও দেশে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও ন্যায় বিচার নিশ্চিত হয়নি। সাধারণ মানুষ প্রায় সকল ক্ষেত্রে ন্যায্য অধিকার ও ন্যায় বিচার থেকে বঞ্চিত। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থাপনায় আমূল সংস্কার প্রয়োজন। এ জন্যই সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে।শুক্রবার বিকেলে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আ স ম রব এসব কথা বলেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জেএসডি সিনিয়র সহ সভাপতি এম এ গোফরান, গণ সাংস্কৃতিক দলের আহবায়ক আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ।আ স ম আবদুর রব বলেন, নিম্ন আদালতের চাকরীর শৃঙ্খলা বিধি শাসন বিভাগের অধীনে ন্যাস্ত করে ন্যায় বিচারের সকল সম্ভাবনাই তিরোহিত করা হয়েছে। এসব কিছুই মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল সংস্কার প্রয়োজন। এজন্যই যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে। তিনি দেশের প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিসহ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি ও সকল শ্রেনী-পেশার জনগণকে যুক্তফ্রন্টের অংশীদার হয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।
| 9 |
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একটি হার উলটপালট করে দিয়েছে বার্সার সাজানো গোছানো সংসার। এই সংসারের সবচেয়ে বড় কর্তা মেসিই এখন নিজের কিশোর বয়সের ক্লাবকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন। দীর্ঘ ১৬ বছরের মায়ার বন্ধন ছিন্ন করতে চাচ্ছেন তিনি। কারণ ক্লাবের বিভিন্ন কর্মকান্ডে ও তার মতামত উপেক্ষা করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়ায় তিনি তাদের ওপর অসন্তুষ্ট হয়ে পরেছেন। আর মেসি বার্সা ছাড়ার ঘোষণা দেয়ার পরই তাকে দলে নেয়ার জন্য বলতে গেলে হুমড়ি খেয়ে পড়েছে বিশ্বের অন্য নামিদামি ক্লাবগুলো। মেসিকে দলে ভেড়ানোর জন্য বহু আগে থেকেই ওঁৎ পেতে বসে আছে তারা। কিন্তু মেসি বার্সা ছেড়ে যাবেন এ কথা বার্সার কর্তৃপক্ষ কখনো চিন্তাও করেনি। কিন্তু এই মৌসুমটা সব কিছুকে একদম উল্টে দিয়েছে। মেসি নিজেই এখন বার্সা ছাড়তে চাচ্ছেন। কিন্তু বার্সা বলছে তাকে যে কোনো মূল্যে তার ক্যারিয়ারে শেষ অবধি রেখে দেবে। কিন্তু মেসিকে দলে নেয়ার জন্য ইতোমধ্যেই প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ফরাসি জায়ান্ট পিএসজি। আর তাই এখন প্রশ্ন জেগেছে মেসি তুমি কার?। তিনি কি প্রাণের ক্লাব বার্সাতেই থেকে যাবেন?। নাকি ক্যারিয়ারের শেষ বয়সে অন্য কোথাও নতুন চ্যালেঞ্জ নিতে যাবেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মেসিকে পেতে যত টাকার প্রয়োজন, যা করতে প্রয়োজন তার সবই করবে ম্যানচেস্টার সিটি। তারা চায় মেসি আবার একত্রিত হোক তার এক সময়ের গুরু পেপ গার্দিওলার সঙ্গে। বর্তমানে গার্দিওলা ম্যানসিটির কোচের দায়িত্ব পালন করছেন। ফলে মেসি যদি সত্যিই বার্সা ছাড়েন তাহলে তিনি ম্যানসিটিতে যোগ দেয়ার জোর সম্ভাবনা রয়েছে। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও মেসিকে দলে ভেড়ানোর ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তারা জানিয়েছে মেসিকে আনলে তারা তার সঙ্গে প্রায় ৫ বছরের চুক্তি করবে। আর এজন্য এই ৫ বছরে তার পেছনে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত তারা। ইন্টার মিলানের ক্লাবের মালিক চীনা কোম্পানি সানিং হোল্ডিংস লিমিটেডের সেই সক্ষমতা রয়েছে। ইন্টার মিলান অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে বার্সা ও বায়ার্নের ম্যাচটির আগে থেকেই কোনো এক অজানা কারণে মেসিকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশ্য মেসির সঙ্গে বার্সার সমস্যাটা চলছে গত মৌসুম থেকেই। হয়তো তাই ইন্টার মিলান আঁচ করতে পেরেছিল মেসি বার্সা ছেড়ে চলে যেতে পারেন। মেসি যদি সত্যিই বার্সা ছাড়েন তাহলে তার নতুন ঠিকানা হতে পারে ফ্রান্স। কারণ ফরাসি জায়ান্ট পিএসজিও মেসিকে আনার যুদ্ধে মাঠে নেমেছে। এই পিএসজিই ২০১৭ সালে টাকার জোরে বার্সার ঘর ভেঙে নেইমারকে দলে ভিড়িয়েছিল। কাতারি টাকায় চলা এই ক্লাবটি সে সময় নেইমারকে আনতে ২০০ মিলিয়ন ইউরো খরচ করেছিল। মেসিকে আনতে তারা আরো বেশি খরচ করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। | 12 |
মুশফিকুর রহিম দ্বিতীয় ওয়ানডেতে খেলছেন না সেটা নিশ্চিত করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে মুস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দেওয়া হতে পারে! তাই নেলসনে বৃহস্পতিবার বাংলাদেশ দলে বেশ কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ফিজিওর পরামর্শেই বৃহস্পতিবার বিশ্রাম দেওয়া হতে পারে 'কাটার মাস্টারকে'। চোট কাটিয়ে সদ্য ফেরায় তাকে টানা খেলাতে রাজি নন ফিজিও। মুস্তাফিজের পরিবর্তে দলে আসতে পারেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা পেসার শুভাশিস রায়।
বুধবার সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে মুশফিক খেলতে পারছে না। এই মুহূর্তে মনে হচ্ছে দুই সপ্তাহ সময় লাগবে তার। আগে ওকে পেলে সেটি হবে বোনাস।'
হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে পড়া মুশফিকের জায়গায় ওয়ানডে অভিষেক হবে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত শুধু ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই তরুণ।
হাথুরুসিংহে বলেন, 'সোহান আসছে। ব্যাটিংয়ে যে কারও মতোই ভালো সে। আমি অবশ্যই বলছি না সে মুশফিকের মতোই ভালো। খুব বেশি ম্যাচও খেলেনি। তবে ওর ওপর আস্থা আছে আমাদের।'
এ ছাড়া ফর্মহীনতায় বাদ পড়ার শঙ্কায় সৌম্য সরকার। তার পরিবর্তে লেগ স্পিনার তানভীর হায়দার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হতে পারেন।
সৌম্যকে বাদ দেওয়ার আভাস দিয়েছেন স্বয়ং কোচ। হাথুরুসিংহে বলেন, 'পারফর্ম না করলে সবার জন্যই সুযোগটা সীমিত। নিজের সময় সে নিজেই অপচয় করছে। সে রান করতে না পারলে কেবলই সময়ের ব্যপার যে আমরা বিকল্প দেখব!'
নেলসনের স্যাক্সটন ওভালে বৃহস্পতিবার জয় ভিন্ন কিছুই ভাবছে না টাইগাররা। ম্যাচ শুরু হবে যথারীতি বাংলাদেশ সময় ভোর ৪টায়। একই মাঠে তৃতীয় ওয়ানডে ৩১ ডিসেম্বর। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা।
| 12 |
অতিথি পাখির কলকাকলিতে ফেনীর ফুলগাজী সরকারি কলেজ প্রাঙ্গণ মুখরিত। প্রতিবছর শীতের মৌসুমে অতিথি পাখির বেশ উপস্থিতি চোখে পড়ে এই কলেজের দিঘি ও আশপাশের এলাকায়। কলেজটি ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের বাশুড়া গ্রামে অবস্থিত।অতিথি পাখি দেখতে প্রতিদিন এই দিঘির পারে বহু মানুষের আনাগোনা দেখা যায়। সরকারি কলেজের সামনে দুটি বড় দিঘি রয়েছে। প্রতিটি দিঘির আয়তন প্রায় ৩০ একর করে। একটি দিঘির উত্তর পাড়ে রয়েছে ফুলগাজী সরকারি ডিগ্রি কলেজ। মনোমুগ্ধকর পরিবেশে কলেজটির অবস্থান। দুই দিঘির মাঝখানে রয়েছে চার শ বছরের পুরোনো দোল মন্দির। শীত মৌসুমে স্থানটি আরও দর্শনীয় হয়ে ওঠে। শেষ বিকেলে পাখিদের বিচরণ দেখতে সেখানে ছুটে যান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অগ্রহায়ণ থেকে শুরু করে মাঘ মাসের শেষ পর্যন্ত পুরো শীতজুড়ে অতিথি পাখিরা এই দিঘিতে অবস্থান করে। আবার ফাল্গুনের শুরুতে এরা চলে যায়।অতিথি পাখি দেখতে আসা ফুলগাজী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. নাঈমুল ইসলাম বলেন, 'বিকেলের মিষ্টি রোদে দিঘির পাড়ে বসে পাখিদের কিচিরমিচির শব্দ, পানি থেকে পাখির আকাশে উড়াল দেওয়ার দৃশ্য খুব চমৎকার লাগে। তার চেয়েও বেশি আকর্ষণীয় এবং ছবি তোলার মতো পরিবেশ রয়েছে এখানে। দোল মন্দির দেখার মতো একটি জিনিস। এখানে বসার জন্য অনেকগুলো সিড়ি করে দেওয়া হয়েছে সরকারিভাবে। সেগুলোতে বসে আমরা মনোমুগ্ধকর পরিবেশে প্রাকৃতিক দৃশ্য, দোলমন্দির এবং কাছ থেকে পাখির সৌন্দর্য ও ওড়াউড়ি উপভোগ করতে পারি।'এলাকার মো. শফিকুর রহমান (৭০) নামের এক ব্যক্তি জানান, স্থানটি তিন-চার কারণে সবার কাছে পরিচিত। প্রাচীনকালের দুটি বড় দিঘি, চার শ বছরের পুরোনো দোল মন্দির, শীতকালীন অতিথি পাখি এবং ফুলগাজী সরকারি ডিগ্রি কলেজ। সব মিলিয়ে এটি দেখার মতো একটি স্থান। প্রাকৃতিক পরিবেশ দৃষ্টিনন্দনভাবে সুসজ্জিত।এখানে ব্রিটিশ আমল থেকেই ফেনী জেলার ভেতরে সর্বশ্রেষ্ঠ মেলা বৈশাখী মেলা হতো মাসের ২ তারিখে। মেলা দেখার জন্য হিন্দু-মুসলিম সবাই বিভিন্ন স্থান থেকে প্রায় এক সপ্তাহ আগে আত্মীয়স্বজনের বাড়ি চলে আসত। সেই সময় থেকে অতিথি পাখি এই দিঘিতে বিচরণ করে।ফুলগাজী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. উল্লাহ ভূঁইয়া জানান, এই স্থানে দোল মন্দির, সরকারি ডিগ্রি কলেজ, শীতকালীন অতিথি পাখি, প্রাচীনকালের দুটি বড় দিঘি দেখতে এখানে আসেন।ফেনীর সাবেক জেলা প্রশাসক আমিন উল আহসান, মনোজ কুমার রায়, ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এখানে এসে স্থানগুলো পরিদর্শন করেন। বিশেষ করে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা শীতকালে এসে পাখিদের ছবি ওঠান। এখানে কিছু সময় কাটান। চার শ বছরের পুরোনো দোল মন্দিরের ঐতিহ্যের সাক্ষী হিসেবে ছবি উঠিয়ে সংরক্ষণে রাখেন। | 6 |
সিরিয়া, চেচনিয়া কিংবা আফগানিস্তানের চেয়ে ইউক্রেনে রাশিয়া সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি বলেন, ইউক্রেনে রুশ সেনারা ব্যাপকভাবে পর্যুদস্ত হয়ে পড়েছে। এর আগে সিরিয়া, চেচনিয়া কিংবা আফগানিস্তান সংকটে এমন ক্ষতির মুখে পড়েনি তারা। খবর বিবিসির। ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সব তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি এ তথ্যের উৎস সম্পর্কে স্পষ্ট করেননি। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত ৭ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। আফগানিস্তান যুদ্ধে (১৯৭৯-১৯৮৯) ১৫ হাজার সোভিয়েত সেনা, চেচেন যুদ্ধে (১৯৯৯-২০০৯) ১৩ হাজার রুশ সেনা এবং চলমান সিরিয়া যুদ্ধে এখন পর্যন্ত তালিকাভুক্ত কয়েক শ' রুশ সেনা নিহত হয়েছে। | 3 |
বাংলাদেশ-ভারত সীমান্তে বিদ্রোহ, চোরাচালান এবং অন্যান্য সীমান্ত অপরাধের বিরুদ্ধে বিদ্যমান প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে তথ্য বিনিময়ে সম্মত হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। সোমবার (২৯ নভেম্বর) ভারতের শিলংয়ে বাহিনী দুটির মহাপরিদর্শক (আইজি) পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলনের সমাপনী দিনে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিন সীমান্ত বাহিনীর প্রতিনিধিদল ভারত-বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। খবর নর্থইস্ট টুডের। সম্মেলনে বিএসএফের পক্ষে যোগ দেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক সুশান্ত কুমার নাথ এবং বাংলাদেশের পক্ষে দক্ষিণ পূর্ব অঞ্চলের অঞ্চল কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক তানভীর গণি চৌধুরী। তারা একটি জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন (জেআরডি) সই করেছেন। বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল ইন্দ্রজিৎ সিং রানা এবং মৃদুল সোনোয়াল, এম অ্যান্ড সি ফ্রন্টিয়ারের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। পরবর্তী সমন্বয় সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। পরে যৌথ সংবাদ সম্মেলনে তারনভীর গণি চৌধুরী বলেন, সীমান্তের আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ সীমান্ত সংক্রান্ত বিষয়ে গভীর আলোচনা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাদের শূন্য সহনশীলতা রয়েছে বলে যোগ করে তিনি বলেন, বিদ্রোহ, মানব পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিদ্যমান প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার জরুরিতার উপর জোর দেন। বিএসএফ, বিজিবি বোর্ডিং জনসংখ্যাকে আরো সংবেদনশীল করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। মাদকদ্রব্য ও অস্ত্র সম্পর্কিত বিষয়ের উপর আমাদের মূল্যবান তথ্য শেয়ার করতে হবে। এটি একটি দল হিসাবে আমাদের জন্য একটি ভাল ফলাফল দেবে, তিনি বলেন, সতর্ক পরিকল্পনার মাধ্যমে উভয় সীমান্ত বাহিনী উভয়ের মধ্যে সুসম্পর্ক এবং বিশ্বাস গড়ে তুলতে সচেষ্ট হবে। বিজিবির অতিরিক্ত মহাপরিচালক বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ধরনের সম্মেলন আমাদের পক্ষে কাজ করবে এবং আমাদের দুই বাহিনীর মধ্যে বিদ্যমান ও ঐতিহ্যগত সম্পর্ককে দৃঢ় করবে। বিএসএফ-এর পক্ষ থেকে, সীমান্তে বিএসএফ সদস্য এবং নিরস্ত্র ভারতীয় বেসামরিক নাগরিকদের উপর হামলা এবং বাংলাদেশে আশ্রয় নেয়া ভারতীয় বিদ্রোহী গোষ্ঠী (আইআইজি) এর মতো বিষয়গুলির উপর জোর দেয়া হয়েছিল। বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাদেশে আইআইজি হাইডআউট ক্যাম্পের বিবরণ, বেড়া লঙ্ঘনের সাথে জড়িত বাংলাদেশী অপরাধীদের তালিকা, গবাদি পশু পাচারকারী, জাল ভারতীয় মুদ্রার (এফআইসিএন) কারসাজি, মাদক ও মানব পাচারের সাথে জড়িত বাংলাদেশিদের তালিকা সহ পরিসংখ্যান সরবরাহ করেছে। ইন্সপেক্টর জেনারেল (আইজি), বিএসএফ রিজিয়ন কমান্ডার, বিজিবিকে উল্লিখিত বিষয়গুলি খতিয়ে দেখার এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। জবাবে বিজিবি প্রতিনিধি দল কীভাবে ভারতীয় নাগরিক বা বিএসএফ বাংলাদেশি নাগরিকদের উপর পাল্টা আঘাত করে তার ওপর জোর দিয়েছিল। এর মধ্যে রয়েছে বাংলাদেশি নাগরিকদের অপহরণ, ভারতীয় নাগরিকদের দ্বারা বাংলাদেশের ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের নিষিদ্ধ পণ্য পাচার। এতে বিএসএফ বলেছে যে তারা সর্বাধিক সংযম অনুশীলন করছে, যোগ করেছে যে গুলি চালানো আত্মরক্ষার জন্য একটি শেষ বিকল্প এবং দাবি করেছে যে তারা সীমান্তে পাম্প-অ্যাকশন বন্দুকের মতো অ-ঘাতক অস্ত্র ব্যবহার করে। উভয় প্রতিনিধিই মুক্ত মন রাখতে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে এবং আন্তর্জাতিক সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকরী গোয়েন্দা তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে। | 6 |
মিয়ানমারে সামরিক বাহিনীর 'জাতিগত নিধন' থামছেই না। এবার দেশটির সেনাবাহিনী এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে গত এক সপ্তাহে দুই হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একইসঙ্গে নিহত হয়েছেন অন্তত ১৯ জন। মিয়ানমারের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে বলে বুধবার (২১ আগস্ট) দেশটির সরকারি কর্মকর্তারা জানান। সংবাদমাধ্যম বলছে, মিয়ানমারের উত্তরাঞ্চলের পরিস্থিতি দিনদিন খারাপ হয়ে উঠছে। এই সংঘর্ষে শেষ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর এই সহিংসতা মোকাবিলায় মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিকে এক রকম যুদ্ধ করতে হচ্ছে। বলা হচ্ছে, দেশটি গণতন্ত্রে ফিরলেও সেনাবাহিনীর কার্যক্রমে নিয়ন্ত্রণ আনতে পারছে না অং সান সু চি সরকার। সহায়তা কর্মীরা জানিয়েছেন, এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে অনেকেই নিহত হয়েছেন। এছাড়া প্রাণে বাঁচতে অনেকে বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন। তারা দেশটির উত্তরাঞ্চলের রাজ্য শান স্টেটের লাসিও শহরের বিভিন্ন মাঠে শিবির করে আশ্রয় নিয়েছেন। এছাড়া তারা বিভিন্ন দাতা সংস্থা এবং সরকারের দেওয়া ত্রাণের মাধ্যমে ঠিকে আছেন। শান স্টেটের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সোয়ে নাইং বলেছেন, আমরা শিবিরের বাস্তুচ্যুত মানুষ, আহতরা এবং যারা মারা গিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের জন্য প্রাথমিক ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থের ব্যবস্থা করেছি। ইতোমধ্যে তা সরবরাহও করছি। যতক্ষণ তাদের এই শিবিরে থাকতে হয়, ততক্ষণই তাদের সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। | 3 |
ঢাকার ধামরাইয়ে আজ বুধবার ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে খাবার বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক নারী ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।ইফতার মাহফিলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এমএ মালেকের সমর্থকদের দায়ী করেছেন স্থানীয় সাংসদ বেনজীর আহমেদ। অন্যদিকে এমএ মালেক এই অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য সাংসদ বেনজীরের সমর্থকদের দোষারোপ করেন।পুলিশ ও দলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেলে ধামরাইয়ের হরলাল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আমতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ বেনজীর আহমেদসহ তাঁর অনুসারী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইফতার বিতরণ নিয়ে কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কর্মীরা বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষই অনুষ্ঠানস্থলের চেয়ারসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। তাঁরা স্কুলের ভেতরে ঢুকেও ভাঙচুর চালান। এ সময় আমতা ইউনিয়নের সদস্য বিউটি আক্তার ও তাঁর ছেলে রাব্বি, যুবলীগ নেতা সেলিম, কাইয়ুম, জব্বার, রুহুলসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ইফতার সামগ্রী বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। | 6 |
গত ছয় বছরের তুলনায় এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সড়কে দুর্ঘটনা ঘটেছে মোট এক হাজার ২৮৮ টি। এসব দুর্ঘটনায় মারা গেছেন এক হাজার ৫০০ জন এবং আহত হয়েছে চার হাজার ৩৫৬ জন।শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২১ প্রকাশকালে এই তথ্য তুলে ধরেন।যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনায় প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ঈদ যাত্রা শুরুর দিন গত ১৪ জুলাই থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ২৮ জুলাই পর্যন্ত বিগত ১৫ দিনে যাতায়াতে সড়ক-মহাসড়কে ২৪০টি সড়ক দুর্ঘটনায় ২৭৩ জন্য নিহত হয়েছেন যা গত ছয় বছরে তুলনায় সর্বোচ্চ। আহত হয়েছেন ৪৪৭ জন।সংগঠনটি প্রতিবেদনে দেখা যায়, বরাবরের মতোই এবারও দুর্ঘটনা শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ৮৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ২৫ শতাংশ, নিহত ৩৪ দশমিক ০৬ শতাংশ এবং আহতের ১৩ দশমিক ১৯ শতাংশ প্রায়।বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, 'বিগত ঈদগুলোতে সরকারের নানা মহলের তৎপরতা থাকায় দুর্ঘটনার লাগাম টেনে ধরতে সক্ষম হলেও, এবারের কঠোর লকডাউনের কারণে মানুষের যাতায়াত সীমিত থাকার পরেও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি না থাকায় ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির তুলনামূলক বেড়েছে। সড়কে শৃঙ্খলা না ফিরতে এর মধ্যেই সড়ক আইন আরও দুর্বল করার ষড়যন্ত্র চলছে। ফলে সড়কে মৃত্যুর মিছিল থামানো কঠিন হয়ে পড়বে বলে আমরা মনে করি'।সড়ক দুর্ঘটনা ঘটার কারণ হিসেবে বলা হয়েছে, লকডাউনের কারণে এবং স্বল্প সময়ের জন্য গণপরিবহন চালু করার ফলে, মহাসড়কে ব্যক্তিগত যানবাহন, প্রাইভেটকার, মোটরসাইকেল-অটোরিকশা, ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যানের বেপরোয়া গতিতে চালানো।জাতীয় মহাসড়ক রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকায় হঠাৎ ঈদে যাতায়াতকারী ব্যক্তিগত যানের চালকদের রাতে এবং জাতীয় সড়কে ঝুঁকি নিয়ে চালানো।মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনে ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা। উল্টো পথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন অন্যতম কারণ। | 6 |
পাকিস্তানের করাচিতে চীনা দূতাবাসে জঙ্গিহামলা রুখে সংবাদ শিরোনামে পাকিস্তানের এক নারী পুলিশ কর্মকর্তা। গতকাল শুক্রবার সকালে দূতাবাসের ভিতরে ঢোকার চেষ্টা করে বালোচ জঙ্গিরা। তখনই তাদের পথ রুখে দাঁড়ান সুহাই আজিজ। মূলত তার বুদ্ধিমত্তাতেই বাঁচে চিনা কূটনীতিকদের প্রাণ। যদিও ঘটনায় নিহত হয়েছে ২ পাক নিরাপত্তারক্ষী। খবর অনুসারে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের তান্দো মহম্মদ খান জেলার ভাই খান তালপুর গ্রামের বাসিন্দা সুহাই। ২০১৩ সালে পাকিস্তানের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন তিনি। যদিও বেসরকারি স্কুলে ভর্তি হওয়ায় ছোটবেলাতেই সুহাইকে পরিত্যাগ করেছিলেন তার পরিজনরা। সুহাইয়ের বাবা আজিজ তালপুর জানিয়েছেন, 'মেয়েকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না করানোয় আত্মীয়রা আমাকে একঘরে করে দেন। কিন্তু মেয়েকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে আমি বদ্ধপরিকর ছিলাম।' গতকাল শুক্রবার সকালের হামলায় বড়সড় ক্ষতির আশঙ্কা ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। জঙ্গিরা দূতাবাসের কর্মীদের পণবন্দি করার পরিকল্পনা এসেছিল বলে দাবি তাদের। কারণ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে খাবার, ওষুধ ও প্রচুর অস্ত্রশস্ত্র।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত | 3 |
করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়িতে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের উদ্যোগে সরকারি কলেজ মাঠে ১৮০ পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা বিতরণ করে। সেনা কর্মকর্তারা বলেন, বিগত সময়ের মতো করোনা সংকট মোকাবেলায় দেশের মানুষের পাশে সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত থাকবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আরও সতর্ক হতে হবে। বিডি প্রতিদিন/কালাম | 6 |
রূপালী ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগের ফল প্রকাশ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৭৩৬ জন। বুধবার ব্যাংকার্স সিলেকশন কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭৩৬টি পদের বিপরীতে ২০১৬ সালের ৩ আগস্ট রূপালী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ২৩ আগস্ট। ২০১৯ সালের শেষে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ১১৯ জন। এরপর ২৬ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন দুই হাজার ৪৭৫ জন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা এ বছরের ৫ জানুয়ারি শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এরপর বুধবার ফল প্রকাশ করলো ব্যাংকার্স সিলেকশন কমিটি। | 1 |
খাগড়াছড়ি শহরের গাছবান এলাকায় ঘরে ঢুকে রনিক ত্রিপুরা (৪১) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রনিক প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সদস্য বলে জানা গেছে। তবে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে জেএসএস। | 6 |
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে জেনিফার হলার নামে এক মার্কিন নারীর দেহে প্রয়োগ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করে যুক্তরাষ্ট্র। দেশটির সিয়াটল শহরের বাসিন্দা জেনিফার প্রথম এই টিকা নেন। ৩৪ বছর বয়সী এই নারী দুই সন্তানের জননী। তিনি সেখানকার একটি স্টার্টআপের অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করেন। সোমবার থেকে করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। হলারই বিশ্বে প্রথম, যার ওপর পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হলো। খবর বিবিসির সিয়াটলের প্রযুক্তি নিয়ে কাজ করা একটি কমিউনিটির সদস্যরা সবার আগে করোনাভাইরাস ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে গ্রহণের জন্য নির্বাচিত হন। সেই ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে প্রথম স্বেচ্ছাসেবক হলেন হলার। মাইক্রোসফটের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের স্ট্রোটোলঞ্চ স্পেস ভেঞ্চারে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে মেশিন লার্নিং নিয়ে কাজ করা সিয়াটলভিত্তিক স্টার্টআপ কোম্পানি অটানলিতে বাড়িতে বসে কাজ করছেন তিনি। সিয়াটলের কায়সার পারমানেন্তে ওয়াশিংটন রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রথম ইনজেকশনের মাধ্যমে টিকা নেন হলার। এরপর নিজের বাড়িতেই আছেন। সেখান থেকে তিনি বলেছেন, 'টিকা নেওয়ার পর আমি খুব ভালো আছি। আমার হাতে কোনো যন্ত্রণা হয়নি। এটি অন্যান্য ফ্লুর ভ্যাকসিনের চেয়ে অনেক ভালো।' করোনাভাইরাসের টিকায় পরীক্ষামূলক প্রয়োগে হলারের অংশগ্রহণকে সমর্থন করেছেন অটানলির প্রধান নির্বাহী স্কট ফেরিস। তিনি বলেছেন, 'আমি তার এই ভ্যাকসিন নেওয়ায় গর্বিত। অপারেশন ম্যানেজার হিসেবে হলারের কাজ হল দলের মনোবল বজায় রাখা। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সবাই ঘরে বসে কাজ করায় সবার মনোবল ধরে রাখা আরও চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আমরা এখন ভার্চ্যুয়াল হ্যাপি আওয়ার পালন করব।' করোনা-ভ্যাকসিন নেওয়ার তালিকায় থাকা দ্বিতীয় স্বেচ্ছাসেবী মাইক্রোসফটের নেটওয়ার্কের কর্মী নীল ব্রাউনিং জানান, নাগরিক মূল্যবোধের জায়গা থেকেই তিনি এ পরীক্ষা করছেন। তার সন্তানেরা এর জন্য গর্বিত। তিনি বলেন, প্রত্যেক মা-বাবা চান তার সন্তানরা তাদের দেখাশোনা করুক। মর্ডানাস 'এমআরএনএ-১২৭৩' নামের ভ্যাকসিনটিতে সার্স-সিওভি-২ করোনভাইরাস থেকে মেসেঞ্জার আরএনএর নিষ্ক্রিয় খণ্ড ব্যবহার করা হয়। এ পরীক্ষার প্রথম দফার লক্ষ্য হচ্ছে মানুষের শরীরের জন্য নিরাপদ কি না, তা পরীক্ষা করা। গবেষকদের দাবি, এতে ভাইরাসের মাধ্যমে স্বয়ংক্রিয় সংক্রমণের ঝুঁকি নেই। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে কায়সার পারমানেন্তের গবেষক লিসা জ্যাকসনের নেতৃত্বে একদল গবেষক এ ভ্যাকসিন করোনাভাইরাসের বিরুদ্ধে কতখানি কার্যকর, তা পরীক্ষা করে দেখবেন। লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিনটি নিরাপদ ও বিশ্বব্যাপী ব্যবহার-উপযোগী হতে পরীক্ষামূলকভাবে তিনটি পর্যায়ক্রমিক ধাপ পেরোতে হবে। প্রথম পর্ব ভালোভাবে পার হলে এক থেকে দেড় বছরের মধ্যে তা সাধারণের ব্যবহারের উপযোগী হতে পারে। প্রথম ধাপ শেষ হলে দ্বিতীয় ধাপে বেশি সংখ্যক মানুষের ওপর বেশি সময় ধরে এ ভ্যাকসিন পরীক্ষা করা হবে। তৃতীয় ধাপে ৩০০ থেকে ৩ হাজার মানুষের ওপর এক বছর বা তার বেশি সময় ধরে এ ভ্যাকসিন পরীক্ষা করা হবে। এভাবে যদি করোনাভাইরাসের ভ্যাকসিন সব ধাপে কার্যকর বলে প্রমাণিত হয়, তবে তা জনসাধারণের ব্যবহারের জন্য উপযোগী ঘোষণা করা হতে পারে। | 3 |
যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। এক টুইট বার্তায় নতুন দায়িত্বের কথা নিশ্চিত করেছেন তিনি। একইসঙ্গে লন্ডনের ফিন্যান্সিয়াল সিটির ছায়ামন্ত্রী হিসেবেও থাকবেন টিউলিপ। টিউলিপ শ্যাডো চ্যান্সেলর রিচার্ড রিপস এমপির টিমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তিনি লেবার পার্টির হয়ে সরকারের ব্যাংক, ইন্স্যুরেন্সসহ সামগ্রিক আর্থিক খাতের কর্মকাণ্ডে নজরদারি করবেন। টিউলিপ ২০১৬ সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আরলি ইয়ার এডুকেশনে শিশু কল্যাণ ও প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেছেন। এছাড়া করবিনের প্রথম ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়কমন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব ছিলেন তিনি। ব্রিটেনে ৫৬তম সাধারণ নির্বাচনে হ্যামস্টিড ও কিলবার্ন আসন থেকে এমপি পদে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে টিউলিপ। | 3 |
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। সেতু মন্ত্রী আজ বুধবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় এ কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মেধাবীদের রাজনীতিতে আসা দরকার, তা না হলে রাজনীতি মেধা শূন্য হয়ে পড়বে। শেখ হাসিনার সততা এবং দেশ প্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক হচ্ছে তাঁর সততা ও সাহস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি থেকে অপকর্মকারী ও দুর্নীতিবাজদের না বলতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার জন্যই দেশের অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খল মুক্ত হয়েছে।বিএনপি'র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, টেমস নদীর ওপার থেকে ডাকা আন্দোলনে বাংলাদেশে জোয়ার আসবে না। মরাগাঙে বিএনপি'র আন্দোলনের জোয়ার আসেনি ভবিষ্যতেও আসবে না। বিএনপি'র ভাঙাহাট আর জমবে না মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জানে আন্দোলন কি ও কত প্রকার। সুতরাং, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদউল্যা, উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন ও সিরাজুল ইসলাম মোল্লা। | 9 |
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। এই আন্দোলনের মধ্যেই ফরিদ উদ্দিন আহমেদের একটি কুশপুত্তলিকা তৈরি করেছেন শিক্ষার্থীরা। বাঁশ, পাটের বস্তা ও সোলা দিয়ে বানানো কুশপুত্তলিকাটি উপাচার্যের বাসভবনের সামনে রাখা হয়েছে। কুশপুত্তলিকার মাথার অংশে রয়েছে উপাচার্যের ছবি। তার মাথায় দৈত্যের মতো দুটি শিং রয়েছে। কুশপুত্তলিকার ডান হাতে প্রতীকী পিস্তল এবং অন্য হাতে টাকার ব্যাগ রয়েছে। এর মাঝের অংশে তিনশ' কোটি টাকা লেখা রয়েছে।মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা কুশপুত্তলিকাটি তৈরি করেছেন বলে জানা গেছে। এর পাশাপাশি আরেকটি বড় প্ল্যাকার্ড তৈরি করেছেন শিক্ষার্থীরা। এতে লেখা রয়েছে- 'হীরক ভিসির শেষে'। তাতে হীরক রাজার যেমন পতন হয়েছিল, তেমন ইঙ্গিত দিয়ে ছবি আঁকা রয়েছে। এদিকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উপাচার্যের বাসার সামনে অবস্থান করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে ১১টা থেকে আবার তারা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন। গত সোমবার থেকে শাবিপ্রবি ক্যাম্পাসে অবস্থান নিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। উপাচার্য পদত্যাগ না করলে তারা আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র মোহাইমিনুল বাশার। সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরও মেসভাড়ায় কোনো ছাড় না দেওয়াসহ একাধিক 'অন্যায্য' সিদ্ধান্তে অনেক দিন ধরে তারা ক্ষুব্ধ ছিলেন। হলের ছাত্রীদের বিক্ষোভ শুরুর পর সেই ক্ষোভ শিক্ষার্থীদের মধ্যে আরও জোরালোভাবে ছড়িয়ে পড়ে। এ আন্দোলনের সূত্রপাত বৃহস্পতিবার। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ' ছাত্রী। শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। | 6 |
ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন দেশ। এ কারণে থাইল্যান্ড ঘুরতে আসা হাজারো রুশ পর্যটক পড়েছেন বিপদে। তাঁরা দেশে ফিরতে পারছেন না। রোববার থাইল্যান্ডের কর্তৃপক্ষ বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রুশ পর্যটকেরা থাইল্যান্ডে আটকে রয়েছেন। খবর এএফপির। গত মাসে ইউক্রেনে হামলার প্রেক্ষাপটে রাশিয়ার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। রাশিয়ার বেশ কিছু সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে। আন্তর্জাতিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোও রাশিয়ায় অর্থ লেনদেন করছে না। করোনা মহামারির বিধিনিষেধ শিথিল হওয়ার পর থাইল্যান্ড ঘুরতে আসা পর্যটকদের বেশির ভাগই ছিল রাশিয়ার নাগরিক। এমন পরিস্থিতির কারণে তাঁদের অনেকেই এখন ফিরে যাওয়ার টিকিট পাচ্ছেন না। থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের কর্মকর্তা চাতান কুনজারা না আউধা বলেন, ফুকেটে ৩ হাজার ১০০, সামুইতে ২ হাজার এবং ক্রাবি, ফাং না ও ব্যাংককেও বেশ কিছু পর্যটক আটকে রয়েছেন। যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের সাহায্য করতে চেষ্টা করছে মন্ত্রণালয়। পর্যটকদের জন্য বিশেষ ফ্লাইট আয়োজন নিয়ে আলোচনা চলছে। গত ফেব্রুয়ারিতে মস্কো থেকে থাইল্যান্ড ঘুরতে আসা পর্যটক ইভজেনিয়া গোজোরস্কিয়া বলেন, ছোট তিন সন্তানকে নিয়ে তিনি ঘুরতে এসেছেন। এখানে থাকার মতো যথেষ্ট অর্থ তাঁদের কাছে নেই। তাঁদের ফ্লাইট বাতিল হয়েছে। যদিও থাইল্যান্ডে রাশিয়ান ফ্লাইট বাতিল করা হয়নি। কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার পতাকাবাহী এরোফ্লটের মতো কিছু প্রতিষ্ঠান তাদের ফ্লাইট বাতিল করেছে। তারা পর্যটকদের মধ্যপ্রাচ্য হয়ে বিকল্প পথে ভিন্ন ভিন্ন ফ্লাইটে রাশিয়া যেতে বলছে। বেশ কিছু পর্যটকের ভিসা ও মাস্টারকার্ডে লেনদেনে সমস্যা হচ্ছে। ফুকেট ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভূমিকৃত্তি রুকতেনগাম বলেন, রাশিয়ানদের কার্ডে লেনদেনে সমস্যা দেখা যাচ্ছে। কর্তৃপক্ষ রাশিয়ার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম মির সিস্টেম বিবেচনায় নেওয়ার কথা ভাবছে। এ ছাড়া ডিজিটাল কারেন্সি গ্রহণের কথাও ভাবা হচ্ছে। দেশটিতে রাশিয়ার পর্যটকদের সেবায় স্থানীয় ব্যক্তিরাও এগিয়ে আসছেন। | 3 |
জুলাই থেকে নভেম্বর পর্যন্ত গত অর্থবছরের একই সময়ে করেছিলেন সাত হাজারের বেশি। চলতি ২০২১-২২ অর্থবছরে কালোটাকা সাদা করায় তেমন সাড়া মিলছে না। করহার বৃদ্ধি ও জরিমানা আরোপ করায় এবার কালোটাকার মালিকেরা আগ্রহ দেখাচ্ছেন না। অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মাত্র ৬৯২ জন কালোটাকার মালিক নগদ টাকার পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগ করে ও জমি-ফ্ল্যাট কিনে টাকা সাদা করেছেন। গত পাঁচ মাসে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগ দেখিয়ে সবচেয়ে বেশি কালোটাকা সাদা করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে সব মিলিয়ে ৭ হাজার ৫৫ জন করদাতা কালোটাকা সাদা করার সুযোগ নিয়েছিলেন। গত অর্থবছর ১০ শতাংশ হারে কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ ছিল। বিভিন্ন মহলের সমালোচনার কারণে চলতি অর্থবছর তা বাতিল করা হয়। এবার করহার বাড়ানোর পাশাপাশি জরিমানাও আরোপ করা হয়েছে। চলতি অর্থবছর ২৫ শতাংশ কর এবং ওই করের ওপর ৫ শতাংশ হারে জরিমানা দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। তাতে সব মিলিয়ে করভার পড়ে ২৬ দশমিক ২৫ শতাংশ। গতবারের মতো এবারও নগদ টাকা, ব্যাংকে রাখা টাকা, সঞ্চয়পত্র, শেয়ারবাজার, জমি-ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কালোটাকা সাদা করার সুযোগ আছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, কালোটাকা সাদা করা বাবদ গত পাঁচ মাসে মাত্র ২৬ কোটি টাকা রাজস্ব পাওয়া গেছে। ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান প্রথম আলোকে বলেন, 'আমরা সব সময় কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার ক্ষেত্রে বাড়তি করহার ও জরিমানার বিধান রাখার প্রস্তাব করেছি। এ অর্থবছরে সেটি করা হয়েছে। ফলে কালোটাকা প্রদর্শনের ক্ষেত্রে আগ্রহ কিছুটা কম দেখা যাচ্ছে।' আবুল কাসেম খান মনে করেন, করহার বেশি হলে একসময় কালোটাকার মালিকেরা আগ্রহী হবেন না। পাশাপাশি কালোটাকার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে। এতে সৎ করদাতাদের প্রতি ন্যায়বিচার করা হবে। কালোটাকায় ফ্ল্যাট-জমি কিনেছেন সাড়ে পাঁচ শ করদাতা গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫৫৮ জন করদাতা ফ্ল্যাট ও জমিতে বিনিয়োগ দেখিয়ে কালোটাকা সাদা করেছেন। গত অর্থবছরের একই সময়ে প্রায় পাঁচ হাজার করদাতা জমি-ফ্ল্যাটে কালোটাকা বিনিয়োগের কথা জানিয়েছিলেন। এলাকাভেদে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই ফ্ল্যাট ও জমি কেনার টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করবে না এনবিআর। চলতি অর্থবছরের উল্লেখিত ৫ মাসে ৪৬০ জন করদাতা এনবিআরকে জানিয়েছেন, তাঁরা কালোটাকায় ফ্ল্যাট কিনেছেন। আর ৯৮ জন করদাতা জানিয়েছেন, তাঁরা জমিতে কালোটাকা বিনিয়োগ করেছেন। এনবিআর সূত্রে আরও জানা গেছে, গত জুলাই থেকে নভেম্বর সময়কালে ১২৩ জন করদাতা নগদ টাকা কিংবা সঞ্চয়পত্র, এফডিআরে বিনিয়োগ করে কালোটাকা সাদা করেছেন। আর গত অর্থবছরের একই সময়ে সব মিলিয়ে ১ হাজার ৬৮৩ জন নগদ টাকা, সঞ্চয়পত্র ও এফডিআরে বিনিয়োগ করে কালোটাকা সাদা করেছিলেন। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, করহার বৃদ্ধি ও জরিমানা আরোপের কারণে এবার করদাতাদের মধ্যে কালোটাকা সাদা করার তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। তাই এই সুযোগ একসময় বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে এনবিআর। শেয়ারবাজারে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া নিয়ে চলতি অর্থবছরের বাজেট ঘোষণার আগে বিভিন্ন মহল থেকে দাবি ছিল। শেয়ারবাজারে চাঙা ভাব আসবে, এমন প্রত্যাশা থেকেই শেয়ারবাজারে কালোটাকা সাদা করার সুযোগ রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিন্তু বাস্তবে খুব বেশি বিনিয়োগকারী এই সুযোগ নেননি। গত জুলাই-নভেম্বরে মাত্র ১৩ জন বিনিয়োগকারী শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগ করেছেন। তাঁরা সব মিলিয়ে ৫০ লাখ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন। গত অর্থবছরের একই সময়ে ২৮৬ জন করদাতা শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগ করেছিলেন। বর্তমানে শেয়ারবাজারে ২০ লাখের বেশি সক্রিয় বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব আছে। সেই বিবেচনায় কালোটাকা বিনিয়োগ করেছেন, এমন বিনিয়োগকারীর সংখ্যা খুবই নগণ্য। এ বিষয়ে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া কোনোভাবেই উচিত নয়। এতে দুর্নীতি উৎসাহিত হয়। সৎ করদাতারা নিরুৎসাহিত হন। তিনি আরও বলেন, গত বছর আবাসন খাতের ব্যবসায়ীরাই বলেছিলেন, কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ায় খাতটি চাঙা হয়েছে। যদি সেটি হয়, তাহলে তো আবাসন খাতটি কালোটাকার মালিকদের হাতে চলে যাবে। সৎভাবে উপার্জনকারীরা ফ্ল্যাট কিনতে পারবেন না। তাই এই ধরনের সুযোগ নৈতিকতার বড় ধরনের অবক্ষয়। সব সরকারের আমলেই কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমল ছাড়া আর কোনো সরকারের সময় কালোটাকা সাদা করায় খুব বেশি সাড়া পাওয়া যায়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সবচেয়ে বেশি ৩২ হাজার ৫৫৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান কালোটাকা সাদা করার সুযোগ নিয়েছিল। এরপর গত ২০২০-২১ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ৮৮৯ করদাতা কালোটাকা সাদা করেছিলেন। তাতে ওই বছর ২০ হাজার কোটি টাকা সাদা হয়েছিল। | 0 |
ক্রিকেটার থেকে পাকিস্তানের রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খানকে ককপিটে বসতে দিয়ে তদন্তের মুখোমুখি হয়েছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)এর এক পাইলট। প্রাথমিক তদন্তে জানা গেছে, রেহাম খান পাইলটকে অনুরোধ করেছিলেন তাকে বিমানের ককপিটে বসার জন্য। আর সুন্দরী রেহামের সে অনুরোধে না করতে পারেননি ওই পাইলট। ডন অনলাইন পিয়ার মুখপাত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর অাইএএনএস'র মাস দুয়েক আগে পাকিস্তান তেহরিক -ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান ও রেহাম খানের বিচ্ছেদ হয়। বিয়ের এক বছর না পেরোতেই উভয়ের সম্মতিতে এ বিচ্ছেদ হয়। এরপর-ই পাকিস্তান ছেড়ে লন্ডনে চলে যান রেহাম। ডন অনলাইনের প্রতিবেদনে পিআইএ'র মুখপাত্র ড্যানিয়েল গিলানির বরাত দিয়ে বলা হয়, প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে যে, রেহাম খান বৃহস্পতিবার লন্ডন থেকে লাহোর ভ্রমণের সময় বিমানটির ককপিটে কয়েক মিনিটের জন্য ছিলেন।' গিলানি আরো বলেন, 'রেহাম ককপিটে বসার অাগ্রহ প্রকাশ করেছিলেন যা পাইলট প্রত্যাখান করতে পারেনি।' তবে এর মাধ্যমে ওই পাইলট পিয়ার আইন লঙ্ঘন করেছে বলেও জানিয়েছেন তিনি। কারণ কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কারো ককপিটে প্রবেশের কোনো সুযোগ নেই। পিআইএ'র ওই মুখপাত্র বলেন,'পাইলটের দিক থেকে তা স্রেফ সৌজন্য হলেও পিআইএ তার অাইন অগ্রাহ্য করতে পারে না।' বিডি-প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৫/শরীফ | 3 |
করোনাভাইরাসকে বিশ্বব্যাপী মহামারীর ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভয়ে যখন কাঁপন ধরেছে সারা বিশ্বে, তখন আতঙ্কের মাঝে এক টুকরো আশার আলো দেখা গেছে। করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে ওঠা এক মার্কিন তরুণী সহজ অথচ গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিলেন। তিনি বলেন, ভয় পাবেন না। তবে অসুস্থ বোধ করলে ঘরেই থাকুন। এলিজাবেথ স্নেইডার নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের এ বাসিন্দা বলেন, উপসর্গ দেখা দিলেই বাড়িতে থাকুন। ঝুঁকি এড়িয়ে চলুন। তাহলেই করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা সম্ভব। তা না হলে ভয় বা আতঙ্কের কাছে জীবন পরাস্ত হওয়ার সুযোগ থাকে। বৃহস্পতিবার এএফপিতে তার এই অভিজ্ঞতার বর্ণনা প্রকাশিত হয়েছে। বায়োইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করছেন সিয়াটেলের বাসিন্দা ৩৭ বছরের এলিজাবেথ স্নেইডার। সেইসঙ্গে একটি বায়োটেকনোলজি সংস্থার মার্কেটিং ম্যানেজার পদে কর্মরত। গত ২৫ ফেব্রুয়ারি অফিসে সামান্য অসুস্থ বোধ করেছিলেন। এর তিন দিন আগে তিনি একটি পার্টিতে গিয়েছিলেন। অসুস্থ বোধ করার পর তিনি বাড়ি ফিরে আসেন। বিশ্রাম নেন। ভেবেছিলেন গত সপ্তাহে অতিরিক্ত পরিশ্রমের কারণে এমনটা হয়েছে। খানিকক্ষণ ঘুমানোর পর তিনি তার দেহে তীব্র জ্বরের উপস্থিতি টের পান। ওই রাতেই তার দেহের তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে উঠে যায়। তিনি বলেন, 'ওই সময় আমার অনিয়ন্ত্রিত কাঁপুনি শুরু হয়; ঠাণ্ডা লাগায় এবং ঝিমঝিম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার পর আমি খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়ি।' তাৎক্ষণিকভাবে তিনি ঠাণ্ডার ওষুধ খেয়ে নেন এবং জরুরিভিত্তিতে হাসপাতালে নিতে পারবে এমন এক বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে আসেন। সৌভাগ্যক্রমে পরের কয়েকদিনেই তার জ্বর কমে যায়। এলিজাবেথের কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ ছিল না। তাই তিনি সাধারণ ফ্লুর ওষুধ খাওয়া শুরু করেন। বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেন। করোনাভাইরাস নিয়ে সংবাদপত্রের প্রতিবেদনগুলো পড়তে শুরু করেন। জানুয়ারির শেষের দিকে ওয়াশিংটনেই প্রথম ভাইরাস সংক্রমণের তথ্য জানতে পারেন তিনি। তারপর আরও অসুস্থ হয়ে পড়েন। জ্বরে কাঁপতে কাঁপতে চিকিৎসকের কাছে যান। প্রাথমিকভাবে ফ্লু-এর ওষুধপত্র খেয়ে নিজেকে ঘরবন্দি করেন। স্নেইডার জানান, জ্বর আর মাথাব্যথা হলেও কাশি কিংবা শ্বাসজনিত সমস্যার মতো সাধারণ উপসর্গ না থাকায় নিজেকে কভিড-১৯ এ আক্রান্ত বলে মনে করেননি তিনি। তিনি বলেন, আমি ভেবেছি, যেহেতু কাশি বা নিঃশ্বাসে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, সুতরাং আমারটা করোনাভাইরাস নয়। ঠাণ্ডা লাগলেও তিনি ব্যাপারটাকে সাধারণ হাঁচি-কাশি বলেই মনে করেছিলেন। ভেবেছিলেন, চিকিৎসকের কাছে গেলেওতো তাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে এবং বেশি করে তরল খাবার খেতেই বলা হবে। ততক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্রে হানা দিয়েছে করোনাভাইরাস। আরও অনেকের তারই মতো উপসর্গ দেখা দিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন এলিজাবেথ। যুক্তরাষ্ট্রের এই রাজ্যটিতেই ভাইরাসের সংক্রমণ ব্যাপক আকার ধারণ করে। এখন পর্যন্ত শুধু এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৬০ জন এবং মারা গেছেন অন্তত ২৪ জন। এরপর সতর্ক হয়ে ওঠেন তিনি। হঠাৎ এলিজাবেথ জানতে পারেন, তিনি যে পার্টিতে গিয়েছিলেন সেই পার্টিতে যাওয়া কয়েকজন ব্যক্তি ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তবে কয়েকজনের পরীক্ষার পর ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়নি। তিনি সঙ্গে সঙ্গে ইন্টারনেটে ডায়গোনস্টিক সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়ে দেন ওই সেন্টারের কর্মীরা। কিছুদিন পর পরীক্ষার রিপোর্টে দেখা যায়, তিনি কোভিট-১৯ পজিটিভ। ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য এলিজাবেথ জানতে পারলেন ৭ মার্চ। এরপর এলিজাবেথ যা করলেন তা শিক্ষণীয়। কোনো রকম আতঙ্ক নয়, মন ও মস্তিষ্ক স্থির করে সোজা নিজের বাড়িতে একটি 'ইমারজেন্সি' ঘরে চলে যান। সেখানেই কোয়ারেন্টাইনে নিজেকে বন্দি করে ফেলেন। কোনো রকম জমায়েত নয়, বাইরে কোথাও বেরুনো নয়, ঘর থেকেই কাজ করতে থাকেন। চিকিৎসকদের পরামর্শমতো প্রচুর পানীয় খান, শরীর যাতে এতটুকুও শুকিয়ে না যায়। এভাবেই চলে অন্তত ১০ দিন। সুফলও পেয়েছেন এলিজাবেথ। তবে তিনি খুব বেশি অসুস্থ বোধ করছিলেন না। গত সপ্তাহ থেকে তার শরীর সুস্থ হয়ে উঠতে থাকে। বর্তমানে তিনি পুরোপুরি সংক্রমণ মুক্ত। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের সেরে ওঠার কাহিনি শেয়ার করেন। তিনি লেখেন, 'আমার এই গল্প শুনে মনে হয় মানুষ একটু ভরসা পাবেন। যেভাবে করোনা নিয়ে চারপাশে আতঙ্ক ছড়াচ্ছে, তার প্রেক্ষিতে বারবারই বলতে চাই যে, ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। কিন্তু সাবধানে থাকুন। শরীর খারাপ লাগলে, বাড়িতেই থাকুন। যদি আপনার সন্দেহ হয়, তাহলে অবশ্যই পরীক্ষা করান। যদি উপসর্গগুলো জীবন সংহারি না হয়, তাহলে ঘরেই থাকুন। ওষুধ খান, প্রচুর পরিমানে পানি পান করুন, বিশ্রাম নিন। মনে রাখবেন, ভিড় জায়গায় যাওয়া মানেই আপনার থেকে অন্যদের শরীরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হওয়া।' যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের আক্রান্তের ৮০ শতাংশের বেশি সংক্রমণ গুরুতর ছিল না। বাকিদের সংক্রমণ ছিল বেশি এবং তাদের সবার বয়স ছিল ৬০ বছরের ওপর। | 3 |
সংক্ষিপ্ত ভার্সনে ম্যাচ জয় বিবেচনায় অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার ৭ উইকেটে জয়ের মাধ্যমে অধিনায়ক হিসেবে মাশরাফিকে পিছনে ফেললেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে ১১তম জয়ের স্বাদ পেলেন মাহমুদউল্লাহ। নেতৃত্ব দিয়েছেন ২৩ ম্যাচে। হার ১২টি। আর ২৮ ম্যাচে ১০ জয় এবং ১৭টি হার ছিল মাশরাফির। টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের দিক দিয়ে মাশরাফিকে টপকে এখন বাংলাদেশের সেরা অধিনায়ক মাহমুদউল্লাহই। এই ম্যাচে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে স্পর্শ করেন মাহমুদুল্লাহ। মাশরাফির পর সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকও। তার নেতৃত্বে ৮ জয় ও ১৪টি জয় এসেছে। মাশরাফি ও মুশফিকের অধীনে ১টি করে ম্যাচ পরিত্যক্ত হয়। ২১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাকিব। তার অধীনে ৭টি জয় ও ১৪টি হারের স্বাদ পায় টাইগাররা। এরপর ডাবল-ফিগারে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দেন মোহাম্মদ আশরাফুল। তার নেতৃত্বে ২টি জয় ও ৯টিতে হারে টাইগাররা। একটি করে ম্যাচে নেতৃত্ব দেয়ার নজির আছে লিটন দাস ও শাহরিয়ার নাফিসের। লিটন না পারলেও, অধিনায়ক হিসেবে একমাত্র টি-টোয়েন্টিতে জয় পেয়েছিলেন নাফিস। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের অধিনায়ক ছিলেন নাফিস। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ। সূত্র : বাসস | 12 |
শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে ক্যারিবীয় দীপপুঞ্জে গিয়েছিলেন বাংলাদেশ যুবারা। তবে শিরোপা থেকে দুই ধাপ দূরে থাকতেই স্বপ্নভঙ্গ হয়েছে রাকিবুল হাসানদের। কোয়ার্টার ফাইনালে গত রাতে ভারতের কাছে হেরে বিশ্বকাপ শেষ বাংলাদেশের। সর্বশেষ যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বাংলাদেশ।এবার সেই ভারতে কাটা পড়ল বাংলাদেশের স্বপ্ন। বিশ্বকাপ শুরুর আগে ভারতকে টুর্নামেন্টের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছিলেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল। যদিও ম্যাচের আগের দিন ভয়ডরহীন ক্রিকেট খেলে ভারত-বাধা টপকে যাওয়ার বিশ্বাসের কথা জানিয়েছিলেন। কিন্তু বাধাটা টপকাতে পারেনি বাংলাদেশ। করোনার কারণে এবার নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে যুব বিশ্বকাপে যেতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলটা ৩০টি ওয়ানডের প্রস্তুতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল। এবার সেখানে ১২টির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি যুবারা।এবারের যুব বিশ্বকাপে ব্যাটিং বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। টুর্নামেন্টের শুরুটা হয়েছিল ব্যাটিংয়ে বড়সড় ভরাডুবি দিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ৯৭ রানেই গুটিয়ে গিয়েছিলেন বাংলাদেশ যুবারা। ম্যাচটাও হেরেছিলেন ৭ উইকেটের বড় ব্যবধানে। অবশ্য পরের দুই ম্যাচে কানাডা আর সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দেওয়াটা আত্মবিশ্বাসে জ্বালানি দেয়। তবে শেষ পর্যন্ত কাজে এল না সেসব। ভারতের বিপক্ষে আবার সঙ্গী হয় সেই ব্যাটিং ব্যর্থতা। অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ টস হারের পর কঠিন কন্ডিশনে ব্যাটাররা সময় না নিয়ে চাপে পড়ে যান শুরুতেই। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সেটি থেকে আর বের হতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।বাংলাদেশ যুবাদের ব্যাটিং ব্যর্থতাই কোয়ার্টার ফাইনালে দুই দলের মাঝে পার্থক্য গড়ে দিয়েছে। বাংলাদেশের ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারায় ভারত। ভারতের স্কোরবোর্ডে তাকিয়ে নিজেদের স্কোরবোর্ডে আর ৩০-৫০ রান বেশি তুলতে না পারার আক্ষেপ করতেই পারে বাংলাদেশ। আক্ষেপের আড়ালে যুব বিশ্বকাপ থেকে প্রাপ্তিও আছে বাংলাদেশের। ভারতের ৫ উইকেটের ৪টিই নেওয়া রিপন মণ্ডল টুর্নামেন্টের এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ৪ ম্যাচে ৩.৩৩ ইকোনমি রেটে ১২ উইকেট নিয়েছেন এই পেসার। | 12 |
নিজের খাদ্য নিশ্চয়তা না থাকলেও দ্বীন ইসলাম (৪০) নামের এক কর্মহীন যুবক পালন করছেন মানুষকে ঘরে ফেরানোর সামাজিক দায়িত্ব। দ্বীন ইসলাম গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কালীগঞ্জ পৌরসভার ইজারাকৃত বাসষ্ট্যান্ডে একজন দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক। স্থানীয়ভাবে তিনি কালীগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষের কাছে একটি অতি পরিচিত প্রিয় মুখ। দ্বীন ইসলাম সরকারের দেওয়া নির্দেশনা মেনে গত ২৩ মার্চ থেকে নিজ গ্রামের বাড়িতেই সময় অতিবাহিত করছেন। ইতিমধ্যে করোনা প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে শুরু থেকে স্থানীয়ভাবে উপজেলা, পুলিশ ও পৌর প্রশাসনের নানা দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশনাগুলো কেউ কেউ পালন করলেও অনেকেই তা পালন করছে না। দেশের এই পরিস্থিতি মানুষকে ঘরে ফেরাতে গত ২৭ মার্চ থেকে দ্বীন ইসলাম হাতে তুলে নিয়েছে লাঠি আর মুখে বাঁশি। আর ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রাম এবং পুরাতন সাব-রেজিস্ট্রি অফিস এলাকার মানুষগুলোকে বুঝিয়ে ঘরে ফেরানোর উদ্যোগ নেন। দেশের এ পরিস্থিতিতে দ্বীন ইসলামের এই কাজে সবাই বেশ প্রশংসাও করেছেন। স্থানীয় উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের নির্দেশায় ওই গ্রামের পাশের দোকান-পাঠগুলো বন্ধের তাগিদ দিচ্ছেন। একসাথে অনেক মানুষের সমাগমে বাধা প্রদান করছেন। সেই সাথে এলাকার মসজিদগুলোতে কম সংখ্যক মুসল্লি নিয়ে জামাত আদায়ের অনুরোধ করছেন। বাহিরের কোন লোক এ এলাকার প্রবেশ করলে তিনি তার খোঁজ খবর নিচ্ছেন।আর এই খোঁজ-খবর নিতে গিয়ে তিনি অনেকের অজান্তেই স্থানীয়ভাবে প্রশাসনে সহায়ক হিসেবে কাজ করছেন। বিশ্বব্যাপী কোবিট-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে বাংলাদেশ সরকারের নির্দেশনা মেনে যারা ঘরে রয়েছে সেই সব কর্মহীন মানুষগুলোর সহায়তায়। তেমনি ব্যক্তি বা নানা সামাজিক সংগঠনের খাদ্যসমাগ্রী বিতরণেও দ্বীন ইসলাম স্থানীয় যুবকদের সাথে সমান সহযোগীতা করছে। এ ব্যাপারে কথা হয় স্বেচ্ছাসেবি দ্বীন ইসলামের সাথে। তিনি জানান, শুধুমাত্র মানবিক কারণে আমি এগিয়ে এসেছি। যখন দেখছি করোনায় আক্রান্ত হয়ে কোন মানুষ মারা গেলে পরিবারের মানুষ তাকে বাহিরে ফেলে রাখছে। ভয়ে সবাই তার কাছ থেকে দূরে থাকছে। তাই নিজের দায়িত্ববোধ থেকে মানুষকে ঘরে ফিরাতে সামাজিকভাবে এ দায়িত্ব তুলে নিয়েছি। তবে এজন্য স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসন ও যুবসমাজ আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিচ্ছে। প্রশাসনিকভাবে নানা দিক দিয়ে কিছু গণমাধ্যমকর্মীও সহযোগীতা করছে। এ জন্য এ দায়িত্ব পালন আমার জন্য সহজ হয়েছে। পরিবার, সমাজ ও দেশের করুণ পরিনতি দেখতে না চাইলে তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, বিশ্বব্যাপী কোবিট-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। আর দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে আমরা গাজীপুর জেলা পুলিশের নির্দেশনায় কালীগঞ্জ থানা পুলিশ দিনরাত নানামুখি কাজ করে যাচ্ছে। তবে দ্বীন ইসলামের মত মানুষ মানবিক দিক বিকেচনা করে এগিয়ে আসা আমাদের জন্য আশার আলো। তবে আমাদের থানা পুলিশের পক্ষ থেকে সকল সহযোগীতা থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, স্থানীয় এক গণমাধ্যম কর্মীর মাধ্যমে দ্বীন ইসলামের বিষয়টি শুনেছি। তার বিষয়টি আমাদের আশার আলো দেয়ায়। প্রশাসনের পক্ষ থেকে তাকে খাদ্য সহায়তার আশ্বাসও দেন ওই কর্মকর্তা। | 6 |
জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছে যুক্তরাজ্যের অন্যতম বড় কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম এবং বাথ ইউনিভার্সিটির সঙ্গে বিবিসি প্যানোরোমার যৌথ অনুসন্ধানে বিএটি এবং মুগাবের জানু পিএফ পার্টির মধ্যে তিন থেকে পাঁচ লাখ ডলার ঘুষ দেওয়ার আলোচনার প্রমাণ পাওয়া গেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এ অর্থের পরিমাণ ২ কোটি ২৫ লাখ থেকে ৪ কোটি ২৫ লাখ টাকা।নথিপত্রের বরাত দিয়ে বিবিসি বলছে, ২০১৩ সালে এ ঘুষ লেনদেনের আলোচনা হয়। এ নথিপত্রে প্রতিদ্বন্দ্বী কোম্পানির ক্ষতি সাধনে দক্ষিণ আফ্রিকায় ঘুষ দেওয়ার পাশাপাশি অবৈধ নজরদারির বিষয়ও যুক্ত ছিল। তবে নিজেদের করপোরেট আচরণের সর্বোচ্চ মানের প্রতি প্রতিশ্রুতিশীল বলে দাবি করেছে বিএটি।রবার্ট মুগাবে রবার্ট শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। তিনি ৩৭ বছর ক্ষমতায় ছিলেন। ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী এবং ১৯৮৭ সাল থেকে ২০১৭ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তার মৃত্যু হয়। বর্তমানে নতুন নেতৃত্বের হাতে চলছে ক্ষমতাসীন জানু পিএফ পার্টি।যৌথ অনুসন্ধানে হাজার হাজার ফাঁস হওয়া নথি প্যানোরোমার হাতে এসেছে। এসব নথি অনুযায়ী আফ্রিকার দক্ষিণাঞ্চল জুড়ে প্রায় ২০০ গোপন তথ্যদানকারী নেটওয়ার্ককে অর্থ দিয়েছে বিএটি। এসব কাজের বেশির ভাগই ফরেনসিক সিকিউরিটি সার্ভিস (এফএসএস) নামে দক্ষিণ আফ্রিকার প্রাইভেট নিরাপত্তা কোম্পানির আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হয়েছে।মূলত কালো বাজারে সিগারেট বাণিজ্য ঠেকাতে কাজ করে এফএসএস। তবে এর পুরোনো কর্মীরা জানান, বিএটি'র প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করতে তারা আইন ভঙ্গ করেছিলেন। একটি অভিযানে এফএসএস কর্মীদের তিনটি সিগারেট কোম্পানি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ফ্যাক্টরি মূলত বিএটির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সিগারেট বানাতো। | 3 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের চলতি দায়িত্ব পেয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দিন আহমদ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক মীজানুর রহমানের উপাচার্য (ভিসি) পদের মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ১০ (৩) ধারামতে এ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ ড. কামালউদ্দিন আহমদ ভিসির দায়িত্ব পালন করবেন। | 6 |
মধ্যযুগীয় কায়দায় নওগাঁর ধামইরহাটের আনারুল ইসলাম নামের এক শিক্ষার্থীর ডান হাতের দুটি আঙুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আনারুল ইসলাম (২২) পৌরসভার ১ নম্বর ওয়ার্ড চকউমর পাটারি পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। ২০১৮ জয়পুরহাট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়ে চতুর্থ সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করেন। ওই ইনস্টিটিউটে পঞ্চম সেমিস্টার না থাকায় স্থান পরিবর্তন করে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন তিনি।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ২০১৭ সালে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ পেয়ে এস এস সি পাস করেন। স্থানীয় এক বন্ধুর সহযোগিতা নিয়ে বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এ ভর্তি হওয়ার জন্য এতিমখানা পূর্ব পাশে ইঞ্জিনিয়ার মেস ভাড়া করেন। মেসে থেকে পড়াশোনা করার কারণে চাঁদা দিতে হবে এমন দাবি করেন ওই এলাকার কয়েকজন যুবক। এ বিষয়ে আহত ওই যুবক বলেন, গত মঙ্গলবার দুজন সন্ত্রাসী মেসের রুমে ঢুকে আমার মোবাইলসহ টাকা দাবি করে। এগুলো না পেয়ে প্রথমে মুখে কাপড় গুঁজে দিয়ে আমাকে একটি ওয়াশ রুমে নিয়ে যায়। তারপর আমার দুই হত পিঠমোড়া করে প্লাস দিয়ে ডান হাতের দুটি আঙুল কেটে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় অনেকটা গোপনে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।প্রতিবেশী আসাদুল ইসলাম বলেন, ছেলেটি অনেক মেধাবী, পড়াশোনায় ভালো। ওর মা কাজ করে আর বাবা ভ্যান চালিয়ে সংসার ও ছেলেটির পড়াশোনার খরচ চালায়। ছেলেটির এভাবে আঙুল কেটে দেওয়া আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।বাবা নজরুল ইসলাম বলেন, 'সারা দিন ভ্যান চালাই। অভাবের সংসারে যে দু-চার টাকা পাই তা দিয়েই সংসারসহ ওর পড়াশোনার খরচ চালাতে হয়। ছাত্র হিসেবে অনেক মেধাবী হওয়াই ওকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখতাম।তিনি আক্ষেপ করে আরও বলেন, ছেলেটি আমার স্বপ্ন দেখত। পড়াশোনা করে একদিন অনেক বড় হবে, বড় চাকরি করবে। ছেলের ওপর মধ্যযুগীয় এমন অমানবিক নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে মা সাহারা খাতুন বলেন, সংসারে ও আমাদের একমাত্র আশার প্রদীপ ছিল। ছাত্র হিসেবেও ছিল মেধাবী। এখন তো ওর হাতের আঙুল নেই, কলম ধরবে কীভাবে? চোখেমুখে একরকম আতঙ্ক নিয়েই আনারুল ইসলাম বলেন, 'আমিতো পড়াশোনা করতে চাই। বাবা মার স্বপ্ন পূরণের জন্য ভালো একটা চাকরি করতে চাই। কিন্তু ওরা তো আমার আঙুল কেটে দিয়েছে, আমি পরীক্ষা দিব কীভাবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে বাঁচান'।এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গনি বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। যেহেতু ঘটনাটি বগুড়ায় ঘটেছে সেহেতু অভিযোগটি সেখানে দিতে হবে। | 6 |
মানহীন ইরানি বিটুমিনে তৈরি হচ্ছিল কুড়িগ্রাম নতুন রেলওয়ে স্টেশনের সংযোগ সড়কটি। এতে জোর আপত্তি তোলেন তদারকির দায়িত্বে নিয়োজিত রেলওয়ের একজন ইঞ্জিনিয়ার। এ কারণে তাঁকে বদলির হুমকি দিয়েছেন অভিযুক্ত ঠিকাদার। ক্ষুব্ধ এলাকাবাসী বলছেন, তাদের দীর্ঘদিনের দাবির মুখে সড়কের উন্নয়ন কাজ শুরু হয়। নিম্নমানের বিটুমিন দিয়ে সড়কের মান খারাপ করা তারা মেনে নেবেন না। বিশেষজ্ঞরা বলছেন, আমদানিকারকদের একটি সিন্ডিকেট রাখঢাক ছাড়াই কৌশলে দেশে ইরানি বিটুমিনের চালান আনছে। সংযুক্ত আরব আমিরাতের উৎপাদিত দাবি করা হলেও এসব বিটুমিনের উৎপাদক হচ্ছে আমদানি নিষেধাজ্ঞায় থাকা দেশ ইরান। ইরানে ৮০ থেকে ১০০ গ্রেডের বিটুমিন কিনে সংযুক্ত আরব আমিরাতে এনে ভেজাল মেশানো হয়। শেষ পর্যন্ত বাংলাদেশে যখন তা পৌঁছায় সেই বিটুমিন তখন আলকাতরা! পরীক্ষা ছাড়া তা খালাসও হয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দরে। সড়ক বিশেষজ্ঞরা এসব বিটুমিনের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে আসছেন। খোদ সরকারের সংশ্লিষ্ট সংস্থাও এই মানহীন বিটুমিন ব্যবহার না করতে নির্দেশনা জারি করেছে। কিন্তু ভেজাল বিটুমিনের ব্যবহার চলছেই। সর্বশেষ কুড়িগ্রামে হাতেনাতে এই বিটুমিনের ব্যবহার ধরা পড়ল। কুড়িগ্রামের জরাজীর্ণ রেলওয়ে স্টেশন ঢেলে সাজানোর পরিকল্পনা থেকে ১ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩০০ ফুট দৈর্ঘ্যরে সুন্দর ও আধুনিক প্ল্যাটফরম নির্মাণ করা হয়। একই সঙ্গে আর কে রোড থেকে স্টেশনে প্রবেশের সংযোগ সড়কটিও মেরামতের উদ্যোগ নেয় রেলওয়ে। রেল কর্তৃপক্ষ ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ফুটপাথ, ড্রেন, ডিভাইডার ও সংযোগ সড়কের কাজ শুরু করে। সড়কের দুই পাশে ড্রেন, কংক্রিট ব্লকের ফুটপাথ, ডিভাইডার এবং কার্পেটিংসহ সব কাজ প্রায় শেষের দিকে। শুধু গ্রিল ও সিলকোটের ফিনিশিং বাকি। সরেজমিন ঘুরে জানা গেছে, সিলকোটের কাজ করার জন্য গত ৭ মে ঠিকাদার উদ্যোগ নিলে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী দেখতে পান, নিম্নমানের ৮০-১০০ গ্রেডের ইরানি বিটুমিন আনা হয়েছে। প্রকৌশলী নিম্নমানের বিটুমিন দিয়ে কাজ করা যাবে না বলে ঠিকাদারকে জানিয়ে দেন। এতে ঠিকাদার চড়াও হয়ে প্রকৌশলীর সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজনও এর প্রতিবাদ করে। এ সময় ঠিকাদারের লোকজন প্রকৌশলীকে বদলি করাসহ নানা ধরনের হুমকি দেন। এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ করে দেন প্রকৌশলী। জানা গেছে, এ কাজটি দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন ট্রেডার্সের নামে হলেও মূল ঠিকাদার গাইবান্ধার মহিমাগঞ্জের জহুরুল হক। এ ব্যাপারে জহুরুল হক বলেন, শিডিউলে ৬০-৭০ গ্রেড অথবা ৮০-১০০ গ্রেডের কথা উল্লেখ আছে। সেজন্য আমরা ৮০-১০০ গ্রেডের ইরানি বিটুমিন নিয়ে এসেছি। বাজারে ৬০-৭০ গ্রেডের বিটুমিন পাওয়া যায় না। জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নতমানের বিটুমিন না পাওয়ার যে দাবি তুলেছে তা সঠিক নয়। বাজারে এখন উন্নতমানের বিটুমিনের সরবরাহ ভালো। এমনকি দেশীয় একটি কোম্পানি উন্নতমানের বিটুমিন তৈরি করছে। ফলে এখন আর ইরানের ভেজাল বিটুমিনের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। বিডি প্রতিদিন/কালাম | 6 |
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ গণতন্ত্র ও উন্নয়নের দিকে যাবে, না সন্ত্রাস জঙ্গিবাদের দিকে যাবে, সেটা নির্ধারিত হবে আগামী নির্বাচনে। সন্ত্রাস জঙ্গিবাদ না চাইলে আগামী নির্বাচনে বিএনপিকে পরিহার করুন। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে আলী আহাম্মদ চুনকা পাঠাগারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য শ্রমিক নেতা শফিউদ্দিন আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখা এই সংবর্ধনার আয়োজন করে। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও জেলা ১৪ দলের সমন্বয়ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে হাওয়া ভবনের লুটপাটসহ ২১ আগস্টের গ্রেনেড হামলা দেখেছি। অন্যদিকে এ সরকারের আমলে আমরা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে এ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি কবি হালিম আজাদ, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, মহিলা পরিষদের জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সাংস্কৃতিক জোট সভাপতি জিয়াউল ইসলাম অংশগ্রহণ করেন। মেয়র আইভী বলেন, যারা দলের ভেতরে থেকে সন্ত্রাস গডফাদারতন্ত্র কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকব। | 9 |
মাওয়ায় ট্রাকসহ চার হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জাটকাসহ ট্রাকটি জব্দ করা হয়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে অভিযান চালায় নৌপুলিশ। রাত ৩টার দিকে তারা সন্দেহজনক একটি গাড়ি দেখতে পান। এসময় পুলিশকে দেখে চালক গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে নৌ পুলিশের দল ২০টি ড্রাম ভর্তি জাটকাসহ ট্রাকটি জব্দ করে।আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার এতিমখানা, মাদ্রাসা ও গরীব অসহায়দের মাঝে জাটকাগুলো বিলিয়ে দেওয়া হয়।মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, জাটকা ইলিশের একটি বড় চালান মাওয়া থেকে বের হবে। এরই ভিত্তিতে অভিযান চালানো হয়। জাটকাগুলো স্থানীয় এতিমখানা, মাদ্রাসাসহ অসহায় গরীব দুঃখিদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। | 6 |
আর্থিক কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভলপমেন্ট রেবহাদের (১এমডিবি) আর্থিক কেলেঙ্কারিতে সাতটি মামলায়ই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মঙ্গলবার তার বিরুদ্ধে আনা ৭ অভিযোগের প্রত্যেকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। কুয়ালালামপুরের হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজলামন মোহাম্মদ গাজালি বলেন, বিচারের সব সাক্ষ্যপ্রমাণ বিবেচনার পর, আমি দেখেছি কৌঁসুলিরা সফলভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই মামলা যৌক্তিক সন্দেহের ঊর্ধ্বে। আস্থা লঙ্ঘন, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারসহ সাতটি মামলার মোকাবেলা করতে হচ্ছে নাজিবকে। সাবেক ওয়ানএমডিবি'র ইউনিট এসআরসি থেকে এক কোটি ডলার অবৈধভাবে নেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। প্রতিটি মামলার বিপরীতে বড় অংকের অর্থ জরিমানা ও ১৫ কিংবা ২০ বছরের কারাদণ্ডের বিধান আছে। রায়ের সাজা ঘোষণা বিলম্ব করতে চাচ্ছেন নাজিবের আইনজীবীরা। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, যে কোনো রায়ের বিরুদ্ধে তিনি ফেডারেল কোর্টে আবেদন করবেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন ওয়াহিদা খানমকে দেখতে আসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ইউএনওদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে ডিসি সম্মেলনে একটা দাবি ছিল। সেটি প্রধানমন্ত্রীর অনুশাসনেও আছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও জননিরাপত্তা সচিব এবং অর্থ সচিবের সঙ্গে এনিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ইউএনওদের বাড়িতে পাহারা দেয়ার জন্য আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ করা বিষয়টি নিশ্চিত করা হবে। পুলিশ সুপারের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি আশাবাদী, খুব দ্রুত তাদের গ্রেফতার করতে পারবেন। ইতোমধ্যে সিসিক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করা গেছে। হামলাকারীদের চিহ্নিত করা সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কারণ জানা যায়নি। তদন্ত চলছে, কারণ বের করার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 6 |
বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরো জোরদার করে তুলতেকানাডার তেল ও গ্যাস-এর রাজধানী ক্যালগেরিতে 'স্ট্রাটিগ্রাফি অ্যান্ড আনকনভেনশনাল রিসোর্সেস' শিরোনামে ছয় দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করা হয়েছে। অ্যাডভান্স এনালাইসিস প্রক্রিয়া ব্যবহার করে গ্যাস উৎপাদন বাড়িয়ে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মিটিয়ে বিশ্ব বাজারে বাংলাদেশ যেন স্থান করে নিতে পারে এটিই এই সেমিনারের মূল প্রয়াস। এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে ক্রমবর্ধমান গ্যাস চাহিদা মেটাতে জটিল স্ট্রাটিগ্রাফিক এবং আন কনভেনশনাল গ্যাস অনুসন্ধান কার্যক্রম গ্রহণ করা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি পদক্ষেপ। সেমিনারে বিষয়গুলিতে স্বনামধন্য কানাডিয়ান বিশেষজ্ঞরা কেবলমাত্র প্রযুক্তিগত বিষয়ের তাত্ত্বিক দিকগুলিতেই নয়, বরং বাংলাদেশের গ্যাস অনুসন্ধান কার্যক্রমকে উপকৃত করার জন্য এই বিষয়ের প্রয়োগকৃত দিকগুলি বিশেষভাবে আলোকপাত করেন। সেমিনারে ক্যালগেরি বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. পের পেডারসন বলেন, বাংলাদেশ স্টাডি গ্রাফিক ট্রাপ অনুসন্ধান কাজ বিশেষভাবে প্রয়োজন এবং সময় উপযোগী। ভবিষ্যতে এর প্রচুর সম্ভাবনা রয়েছে। ড. আবু ইউসুফ বলেন, বাংলাদেশ ও কানাডার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের তেল ও গ্যাস উৎপাদনের ক্ষেত্রে এই সেমিনার একটি বিশেষ ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পের পেডারসন, বিশিষ্ট পেট্রোফিজিসিস্ট রামিন জামানি, কানাডিয়ান তেল ও গ্যাস শিল্পের অভিজ্ঞতা সম্পন্ন ভূ-বিজ্ঞানী ড. আবু ইউসুফ। এছাড়া বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব জনাব নাজমুল আহসানের নেতৃত্বে পেট্রোবাংলা'র উচ্চপদস্থ ভূতত্ত্ববিদ, ভূপদারত্ববিদ সহকারে বাপেক্স এর সিনিয়র ভূতত্ত্ববিদ এন্ড ভূপদারত্ববিদসহ এগারো জনের একটি দল এতে অংশগ্রহণ করেন। ছয় দিনব্যাপী এই সেমিনার থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের তেল ও গ্যাস অনুসন্ধানের এবং উৎপাদনের ক্ষেত্রে একটি আধুনিক নতুন দিগন্ত উন্মোচিত করবে- এমনটাই মনে করেন কানাডিয়ান বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা। | 4 |
গত ৫ এপ্রিল গুজব ছড়িয়ে ফরিদপুরের সালথায় সহিংসতার ঘটনায় গ্রেপ্তার এক আসামি পুলিশের জিজ্ঞাসাবাদের সময় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতদের পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে পাঁচটায় রিমান্ডে থাকা ওই ব্যক্তি মারা যান। মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন সালথা থানার এসআই হান্নান। ওই আসামির নাম আবুল হোসেন মোল্লা (৪৮)। তিনি উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের ইমান উদ্দিন মোল্লার ছেলে। ফরিদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. তোফাজেল হোসাইন জানান, শনিবার সকাল ৬টার দিকে ডিবি পুলিশের সদস্যরা আবুল হোসেনকে নিয়ে আসেন। আমি তাকে মৃত অবস্থায় পেয়েছি। কীভাবে মারা গেছেসেটি ময়নাতদন্ত শেষে বলা যাবে। ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম জানান, ভোর সাড়ে ৫টার সময় আবুল হোসেন বাথরুমে পড়ে যায়। ধারনা করা হচ্ছে সেখান থেকেই তিনি স্টোক করেছেন। আমরা এ বিষয়টি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছি। ২৪ ঘণ্টার মধ্যে তারা প্রকৃত রিপোর্ট দেবে। তারপর বলতে পারবো কেনো, কী কারণে তার মৃত্যু হলো। তিনি জানান, গত ১৬ এপ্রিল সালথা থানা পুলিশ (মামলা নং-০৩, জিআর/৩২/২০২১) তাকে আটক করে। সালথা উপজেলার সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু জানান, আবুল হোসেন কৃষি কাজ করতেন। তার পরিবার স্বচ্ছল ছিল। গ্রামের কোনে দলাদলিতে তিনি যেতেন না। সহিংসতার ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডের তিন দিন যেতে না যেতেই তার মৃত্যুর খবর পেলাম। তিনি আরো বলেন, গত ২৮ এপ্রিল ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক হোসাইন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী ২ এপ্রিল আবুল হোসেন মোল্লার রিমান্ড শেষ হওয়ার কথা ছিলো। নিহত আবুল হোসেনের মেয়ে তানিয়া আক্তার কান্নারত অবস্থায় বলেন, আমার বাবা নির্দোষ ছিলেন, কোন রাজনীতি করতেন না। তাকে অন্যায়ভাবে আসামি করা হয়েছিল, এখন তাকে রিমান্ডে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমি সঠিক তদন্ত এবং ন্যায়বিচার চাই। উল্লেখ্য, গুজব ছড়িয়ে গত ৫ এপ্রিল রাতে সালথা উপজেলায় বিভিন্ন সরকারি অফিসে তাণ্ডব চালায় কয়েক হাজার উত্তেজিত জনতা। এ সময় দু'টি সরকারি গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এতে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। এ ঘটনায় থানায় ৯টি মামলা দায়ের করা হয়েছে। | 6 |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি ) বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নাটোরের সিংড়া উপজেলার সব মানুষকে আমার পরিবারের সদস্য মনে করি।চলনবিল অধ্যুষিত এই অঞ্চলের মানুষের সেবা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সোমবার সকালে নাটোররে সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার প্রায় ৩৪ বছর পর নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আওয়ামী লীগের এমপি হিসেবে প্রথমবারের মত নির্বাচিত করেছেন এখানকার মানুষ। তাদের ভালবাসায় পর পর তিন দফায় এমপি নির্বাচিত হয়েছি। গত পৌর নির্বাচনেও তারা প্রায় ১৬ বছর পর আওয়ামী লীগ প্রার্থী জান্নাতুল ফেরদৌসকে নির্বাচিত করেছেন। এই ১৬ বছরে পৌরবাসী সব ধরনের উন্নয়ন থেকে বঞ্ছিত হয়েছেন। এখন সিংড়ায় একটি হাইটেক পার্ক, প্রশস্ত সড়কসহ বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। আমরা চলনবিল অধ্যুষিত এই অঞ্চলের মানুষের সেবা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আগামীতেও নৌকা মাকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি আহ্বান জানান। তিনি কতুয়াবাড়ি, শোলাকুড়া, শৈলমারী, চলনবিল মহলিা কলজেসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ১২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, ইউপি চেয়ারম্যান মিনহাজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। | 6 |
গৌতম চট্টোপাধ্যায় ছিলেন ইতিহাসের অধ্যাপক। সিপিআই করতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশধর তিনি। বিদ্যাসাগরের একমাত্র পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্নের কনিষ্ঠা কন্যা মতিমালা দেবী ছিলেন তাঁর দাদিমা। তাঁর স্ত্রী মঞ্জু দেবীও ইতিহাস পড়াতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁরা দুজনই অনেক সাহায্য করেছেন।কখনো অর্থ, কখনো খাদ্য, কখনো বস্ত্র নিয়ে তাঁরা ছুটে গেছেন মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরে। সেখানে যে তরুণ যোদ্ধাদের দেখতেন, তাদের কথা বর্ণনা করতেন ফিরে এসে।একবার গৌতম চট্টোপাধ্যায় গিয়েছিলেন এক ক্যাম্পে। সেখানে দেখা হয়েছিল বারো বছর বয়সী এক মুক্তিযোদ্ধার সঙ্গে। ক্যাম্প কমান্ড্যান্ট জানিয়েছিল, এই ছেলেটিই বাংলাদেশের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা। নিরীহ চেহারা। পরনের কাপড় মলিন। এইটুকু শিশু কেন মুক্তিযোদ্ধাদের শিবিরে? প্রশ্নটা জেগেছিল গৌতম চট্টোপাধ্যায়ের মনে। উত্তর পেয়েছিলেন, 'নির্দিষ্ট লক্ষ্যে দ্রুত ও অব্যর্থ গ্রেনেড নিক্ষেপে এই ছেলেটির কোনো জুড়ি নেই।'একটু আগেই একটা অপারেশন শেষ করে ফিরে এসেছে ছেলেটি। গৌতম ছেলেটির কাছে গেলেন। গৌতমের জানা ছিল, এরা ভালোভাবে খেতে পায় না, ভালো জামা-জুতো নেই। তিনি ভেবেছিলেন এ রকম কোনো অভাব পূরণের চেষ্টা করবেন। সেই ইচ্ছে থেকেই তিনি প্রশ্ন করলেন ছেলেটিকে, 'এরপর যখন আসব, তখন তোমার জন্য কী নিয়ে আসব?'ছেলেটা কিছু চায় না। অনেক পীড়াপীড়ি করা হলো। তখন ছেলেটি বলল, 'আমাদের ক্যাম্পের ট্রানজিস্টারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান ভালো শোনা যায় না। যদি একটা ভালো ট্রানজিস্টার।'ছেলেটার মুখে এই কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন গৌতম চট্টোপাধ্যায়। অধ্যাপক আনিসুজ্জামানের কাছে সে কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে উঠেছিল তাঁর চেহারা। তিনি বলেছিলেন, 'জামা নয়, কাপড় নয়, খাবার নয়, চাইলো একটা ট্রানজিস্টার রেডিও! স্বাধীন বাংলার অনুষ্ঠান শোনার জন্য! যে দেশে এমন ছেলে জন্মায়, সে দেশ স্বাধীন না হয়ে পারে না।'সূত্র: আনিসুজ্জামান, আমার একাত্তর, পৃষ্ঠা ১৩৩-১৩৪ | 6 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা চত্বরে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে যুবলীগ কর্মী মো. আলা উদ্দিন (৩২) ও চাপরাশিরহাটে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহত হওয়ার পর গোটা কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ আতঙ্কে রয়েছেন। বিশেষ করে বসুরহাট পৌরসভার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বাভাবিক কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য করতে না পেরে অসহায় অবস্থায় রয়েছেন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে জেলা পুলিশের পক্ষ থেকে বসুরহাট পৌর এলাকায় সাধারণ মানুষের জানমাল ও আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, সাধারণ মানুষের শঙ্কা কাটানোর জন্য ৩০০ পুলিশ ও র্যাবের দুইটি টিম পৌর এলাকায় টহলে রয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বুধবার রাতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গলবার (৯ মার্চ) রাত ৯টার দিকে মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত, মাহবুবুর রশিদ মঞ্জু ও আবদুর রাজ্জাক বাহিনীর নেতৃত্বে প্রায় ৩ থেশে ৪ শত সশস্ত্র সন্ত্রাসী আমাকে ও আমার দলীয় নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে বিনা উস্কানিতে সম্পূর্ণ একতরফাভাবে আমার পৌরসভা কার্যালয়ের চারপাশ থেকে ঘিরে বৃষ্টির মতো গুলি ছুঁড়ে ও বোমা বর্ষণ করে অতর্কিত হামলা করে। কাদের মির্জা দাবি করেন, বাদলের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে আমার ১০জন নেতাকর্মী গুলিবিদ্ধ ও ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী মারাত্বকভাবে আহত হয়েছে। মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভায় গুলিবর্ষণ ও হামলার ঘটনা একতরফা দাবি করে কাদের মির্জা জানান, কিছু প্রিন্ট, ইলেক্টনিক্স মিডিয়া ও সংবাদ মাধ্যম সেই রাতের ঘটনাকে দুই পক্ষের সংঘর্ষ বলে প্রচার করেছে। যা সত্যি নয়। সরেজমিনে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে সংবাদ প্রচারের দাবি জানান কাদের মির্জা। মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভা চত্তরে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় মো.আলা উদ্দিন নামের এক সিএনজি চালক। এ সময় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। নিহত মো. আলা উদ্দিন যুবলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। মিজানুর রহমান বাদল তাকে নিজের কর্মী দাবি করলেও অতীতে তাকে কাদের মির্জার সঙ্গেই দেখা গেছে বলে জানান স্থানীয়রা। গোলাগুলির সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই মেয়র কাদের মির্জা পৌরসভা কার্যালয়েই অবস্থান করছিলেন। এমন পরিস্থিতিতে বসুরহাট পৌর এলাকায় বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর ছিল। এতেও ওই এলাকার মানুষ স্বস্তি বোধ করছে না, এখনো তাদের আতংক কাটেনি। | 6 |
পদ্মাসেতুরজাজিরা প্রান্তে২২ ও ২৩ নম্বর পিলারের উপর ১৭ তম স্প্যান বসানো হয়েছে।মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে সেতুর ২২ ও ২৩ নম্বর খুঁটিতে '৪ডি' নম্বর স্প্যানটি বসানো হয়। এতে পদ্মাসেতুর ২৫৫০ মিটার অর্থ্যাৎ আড়াই কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হয়েছে। ১৬ তম স্প্যান বাসানোর মাত্র সাত দিনের ব্যবধানে এই স্প্যানটি বসানো হলো। পদ্মাসেতুর সহকারী প্রকৌশলী হুমায়ন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্প্যানটি মাঝের চরে অস্থায়ী প্ল্যাটফর্মে রাখা ছিল। সেখান থেকে সকাল পৌনে ১০টার দিকে ভাসমান ক্রেন তিয়ান-ই-তে করে ১৫০ মিটার দৈর্ঘ্যের আর ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ২২ ও ২৩ নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, সেতুর ৪২টি খুঁটির মধ্যে এরইমধ্যে ৩৩টি খুঁটির নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়া আলোচিত ৭ নম্বর খুঁটির কাজ চলতি মাসেই শেষ হতে যাচ্ছে। আগামী ১০ ডিসেম্বর ৬ ও ৩০ নম্বর খুঁটির কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আর বাকি ৮, ১০, ১১, ২৬, ২৭ ও ২৯ নম্বর খুঁটির কাজ আগামী মার্চের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে মাওয়ায় ৩১টি স্প্যান আছে। এর মধ্যে ১৭টি স্প্যান ইতোমধ্যে বসানো হয়েছে। এদিকে সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ এবং সেতুর আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৮৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৪ শতাংশ। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু করা হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মাসেতুর নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার পর ২০২১ সালে খুলে দেওয়া হবে। | 6 |
হাটহাজারী উপজেলা চট্টগ্রামের উপশহর নামে খ্যাত। এ ছাড়া আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম বা হাটহাজারী মাদ্রাসা সারা দেশে পরিচিত।এই হাটহাজারীতে মুসলিম ছাড়াও বিভিন্ন জাতিধর্মের লোকজনের বাস। এ অঞ্চলে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের পরিচায়ক হয়ে পাশাপাশি অবস্থান করছে হাটহাজারী মাদ্রাসার বাইতুল করিম নামে প্রধান জামে মসজিদ ও শ্রী শ্রী সীতাকালী কেন্দ্রীয় মন্দির।এ মসজিদ ও মন্দিরে শুধু এক দেয়ালের ফারাক। হাটহাজারী মাদ্রাসার প্রধান জামে মসজিদের মাত্র পাঁচ গজের মধ্যেই শ্রী শ্রী সীতাকালী কেন্দ্রীয় মন্দির; যা শুধু এ দেশে নয়, বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির।হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, হাটহাজারী মাদ্রাসা ১৯০১ সালে প্রতিষ্ঠিত। ১১৯ বছরের ইতিহাসে হিন্দু সম্প্রদায় ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেনি।এ মাদ্রাসার সীমানা দেয়ালের সঙ্গে গড়ে উঠেছে হিন্দুদের কালীমন্দির। হাটহাজারীতে দুই ধর্মের অনুসারীরা সহাবস্থানে থেকে যার যার মতো করে ধর্মীর আচার-অনুষ্ঠান পালন করে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির অসাধারণ একটি উদাহরণ।শ্রী শ্রী সীতাকালী কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সভাপতি ড. শিপক কৃষ্ণ দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, সারা বিশ্বে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটলেও হাটহাজারীর চিত্র সবসময় ব্যতিক্রম। হিন্দু-মুসলিম দাঙ্গার সময়ও এখানে একে অপরের ওপর হামলা তো দূরে থাক, উল্টো মাদ্রাসার ছাত্ররাই পাহারা দিয়ে মন্দির রক্ষা করে। শতবছর ধরে হিন্দু-মুসলিম যার যার অবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে আসছেন।গতকাল শুক্রবার সরেজমিনে কথা হয় সীতাকালী মন্দিরের পুরোহিত ষাটোর্ধ্ব ভানু প্রসাদ ভট্টাচার্যের সঙ্গে। তিনি মুসলিম ধর্মের অনুসারীদের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, প্রায় এক যুগ ধরে এ মন্দিরের সেবা করছি। কখনো মাদ্রাসার কেউ, কিংবা আশপাশের কোনো মুসলমান আমাদের জ্বালাতন করেননি। বরং তারা সবসময় আমাদের সঙ্গে ভ্রাতৃত্বসুলভ আচরণ করেছেন। | 6 |
বরগুনা জেলার ইউনিয়ন পরিষদে অস্থায়ী ভিত্তিতে ইউনিয়ন পরিষদ সচিব পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদের জন্য শুধু বরগুনা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিবপদসংখ্যা: ৪ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ/সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমানের ডিগ্রি বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪) যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের চাকরির আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (://../) বা বরগুনা জেলার ওয়েবসাইটে (://.../) পাওয়া যাবে। আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেলা প্রশাসক, বরগুনা। আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার পে-অর্ডার করতে হবে।আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০২১ | 1 |
করোনাভাইরাসে আক্রান্ত হলেন চিটাগাং চেম্বার অব কমার্সের (সিসিসআই) পরিচালক এশিয়ান গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাকিফ আহমেদ সালাম। একইসঙ্গে তার স্ত্রীও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষায় শনিবার (২৩ মে) তিনি ও তার স্ত্রী করোনা পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হন। বিজিএমইর প্রথম সহ-সভাপতি ও এশিয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এমএ সালামের বড় ছেলে তিনি। জানা যায়, সাকিফের মধ্যে জ্বর-গলাব্যথার মতো করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে তার স্ত্রীর জ্বরের উপসর্গ থাকলেও বর্তমানে তা নেই। এস আলম পরিবার করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে সন্দেহ থেকে তিনি ও তার স্ত্রী গত ২১ মে করোনাভাইরাসের নমুনা দেন। এরপরই করোনা পজিটিভ আসে তাদের। স্ত্রীসহ সাকিফ আহমেদ সালাম বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এশিয়ান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- চিটাগং এশিয়ান অ্যাপারেলস লিমিটেড, ফ্যাশন ওয়াচ, ফরচুন অ্যাপারেলস, মার্ক ফ্যাশন, মেহের গার্মেন্টস, মোহরা এশিয়ান অ্যাপারেলস, সি টেক্স লিমিটেড, সি ব্লু টেক্সটাইল, এশিয়ান এসআর হোটেল, এটিএস পার্ল, এশিয়ান পেপার মিলসসহ বেশ কিছু প্রতিষ্ঠান। | 6 |
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে সমকালকে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. গোলাম কিবরিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। | 6 |
২০১৯ সাল। তামান্নুর আবেদীন তখন কেবল মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এমন সময় ঝড় নেমে এল পরিবারে। দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘ কষ্টভোগের পর মারা গেলেন তাঁর বাবা জয়নাল আবেদীন। এরপর জীবন সংগ্রামে কেটে যায় দুই বছরের বেশি সময়। কিন্তু পিতৃহীন সংসারের অভাব-অনটন তাঁকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। ২০২১-২২ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন তামান্নুর। মেধাতালিকায় তাঁর অবস্থান ১২০৫। তামান্নুর আবেদীনের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে। তিন বোনের মধ্যে সবার বড় তিনি। মা সখিনা বেগম গৃহিনী। স্বামীর করা অসম্পূর্ণ ভবনে ছোট মেয়ে তানজিম আবেদীনকে নিয়ে থাকেন তিনি। মেজ মেয়ে মিতানুর আবেদীন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের হোস্টেলে থাকে। সে ওই কলেজে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্রী। গত রোববার দুপুরে সৈয়দপুর গ্রামে তাঁদের বাড়িতে কথা হয় তামান্নুর ও তাঁর মা সখিনা বেগমের সঙ্গে। এ সময় সঙ্গে ছিলেন তামান্নুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ভূধর দাশ পার্থ। মেয়ে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার আনন্দে ঝলমল করছিল সখিনা বেগমের মুখ। তিনি বলেন, 'আমার মেয়ে বরাবরই মেধাবী। সাংসারিক এত ঝড়ঝাপ্টা ওকে পড়াশোনা থেকে বিচ্যুত করতে পারেনি। আজ এর ফল পেয়েছে। কিন্তু ওকে তো এগিয়ে যেতে হবে। এখন দুঃশ্চিন্তা সামনের দিনগুলো নিয়ে।' তামান্নুরের বাবা জয়নাল আবেদীন সিঅ্যান্ডএফ ফার্মে চাকরি করতেন। ভালোভাবেই চলছিল সংসার। তাঁদের একটি সিএনজিচালিত অটোরিকশাও ছিল-যা থেকে সংসারে আয় আসত। কিন্তু ২০০৬ সালে জয়নাল আবেদীনের একটি কিডনিতে সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। ২০১৮ সালে ১৪ লাখ টাকা নিয়ে কিডনি প্রতিস্থাপনের জন্য ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালে যান। একজন কিডনিদাতাও নিয়ে যান। কিন্তু কিডনি প্রতিস্থাপনে খরচ ৩০ লাখ টাকা লাগবে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। তখন তাঁদের কাছে এত টাকা ছিল না। ফলে নিরুপায় হয়ে ফিরে আসেন। এর পর থেকে কিডনি ডায়ালাইসিস করে বেঁচে ছিলেন এক বছর। ২০১৯ সালের এপ্রিলে জয়নাল আবেদীন মারা যান। এরপর সংসারে অর্থ কষ্ট দেখা দেয়। সেসব দিনের স্মৃতিচারণা করে সখিনা বেগম বলেন, 'তামান্নুরের বাবা মারা যাওয়ার কয়েক মাস আগের কথা। আমরা তখন নিয়মিতভাবে হাসপাতালে ছোটাছুটি করছিলাম। ঘরে অশান্তির পরিবেশ। কিন্তু মেয়ে ওই অবস্থায়ই এসএসসি পরীক্ষা দেয় এবং জিপিএ-৫ পায়। ওর বাবার মৃত্যুর দুই মাসের মাথায় ওকে চট্টগ্রাম কলেজে ভর্তি করাই। এরপর লেখাপড়ার খরচ, প্রাইভেট শিক্ষকের বেতনসহ আনুসাঙ্গিক খরচ দুশ্চিন্তায় ফেলে দেয়। কারণ, দ্বিতীয় মেয়ে মিতানুর তখন নবম শ্রেণিতে ওঠে। দুই মেয়ের লেখাপড়ার খরচ চালাতে হিমসিম খেতে হচ্ছিল। টাকা-পয়সা যা জমানো ছিল তা-ও স্বামীর চিকিৎসায় শেষ হয়ে গিয়েছিল। আয়ের একমাত্র অবলম্বন ছিল অটোরিকশাটি। কিন্তু সেই টাকায় সংসার খরচ হচ্ছিল না। পরে অটোরিকশা বেচে দেই। এরপর আত্মীয়-পরিজনের সহযোগিতায় তিন মেয়ের পড়াশুনা চালিয়ে নিই।' বলতে বলতে চোখ ভিজে ওঠে সখিনা বেগমের। তিনি বলেন, তাঁর বোন জরিনা আখতারের চট্টগ্রামের আগ্রাবাদে বাসা ছিল। তামান্নুরকে ওই বাসায় রেখে পড়িয়েছেন। না হলে সীতাকুণ্ড থেকে গিয়ে কিংবা মেয়েকে হোস্টেলে রেখে এই পর্যন্ত আনা সম্ভব ছিল না। পিএসসি থেকে এইচএসসি পর্যন্ত-সব শ্রেণিতে তামান্নুরের ফলাফল ছিল জিপিএ-৫। পিএসসি, জেএসসিতে টেলেন্টপুলে আর এসএসসিতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে পিএসসি, এরপর জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। তামান্নুর বলেন, 'বাবার অসুস্থায় আমাকে ভাবিয়ে তুলেছিল। অসুস্থ বাবার কষ্ট দেখেছি। তখন আমার কাছে মনে হতো সমাজে অনেক ভালো চিকিৎসক দরকার। তাঁদের মধ্যে অন্তত একজন হতে চাই আমি। মা সব সময় আমাকে সাহস জুগিয়েছেন। এখন চিকিৎসাবিদ্যায় ভালো ফলাফল করে পড়াশুনা শেষে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই।' প্রিয় শিক্ষার্থীর এমন সাফল্যে আনন্দিত তামান্নুরের শিক্ষক ভূধর দাশ পার্থও। তিনি বলেন, তামান্নুরেরা তিন বোনই মেধাবী। বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি তাদের পড়াশুনার খোঁজখবর নিতেন। তামান্নুর স্বল্পভাষী। হাতের লেখা সুন্দর। পরীক্ষায় খাতায় লিখতও নির্ভুল। তামান্নুর ও মিতানুর তাদের বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেছে। তানজিমও এখন তাদের স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। সে-ও জিপিএ-৫ পাবে। তামান্নুর চিকিৎসক হয়ে এলাকায় আলোকিত করবে বলে আশা এই শিক্ষকের। | 6 |
ভ্যাকসিন তৈরির ঘোষণা দেওয়ার প্রথম দিনেই বাজিমাত করল রাশিয়া। বিশ্বের ২০টি দেশে থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেয়েছে তারা। প্রথম ভ্যাকসিন ডোজ পুতিনের কন্যা গ্রহণ করায় তার সফলাতার কথা শুনে অনেক দেশই আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। রাশিয়ার ডাইরেক্ট ইনভেসমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্যারিল দিমিত্রিভ একটি অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, গামালিয়া গবেষণা ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি কর্তৃক উৎপাদিত করোনা ভ্যাকসিনের জন্য রাশিয়া ২০টি দেশ থেকে এক বিলিয়ন ভ্যাকসিন ডোজ অর্ডারের অনুরোধ পেয়েছে। তিনি আরও বলেন, 'গামালিয়া গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উৎপাদিত রাশিয়ান ভ্যাকসিনের জন্য আমরা বিদেশে থেকে প্রচুর পরিমাণে আগ্রহ পেয়েছি। এরই মধ্যে আমরা ২০টি দেশ থেকে এক বিলিয়নের বেশি ভ্যাকসিনের ডোজ কেনার প্রাথমিক অনুরোধ পেয়েছি। আমরা এমন পাঁচটি দেশের সাথে অংশীদারত্ব বিষয় নিয়ে কথা বলছি যারা ৫০০ মিলিয়নের বেশি ভ্যাকসিনের ডোজ উৎপাদন নিশ্চিত করতে পারবে। সেই সাথে আমরা আরও পরিকল্পনা করছি যে কিভাবে আমাদের উৎপাদন ক্ষমতা আরো বেশি বাড়ানো যায়। দিমিত্রিভের মতে, আজ পর্যন্ত লাতিন আমেরিকার কিছু দেশ, মধ্য প্রাচ্য এবং এশিয়ার বেশ কয়েকটি দেশ ভ্যাকসিন কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তারমধ্যে বেশ কয়েকটি চুক্তি চূড়ান্তও হয়েছে। | 3 |
মৃত্যু কখন কীভাবে আসে কেউ বলতে পারে না। সম্প্রতি একটি ঘটনা ফের একবার সেই কথাই প্রমাণ করল। কারণ খেলতে খেলতে পরিত্যক্ত একটি গাড়ির ভিতর ঢুকে পড়ে মারা গেল পাঁচ বছর বয়সি একটি ছেলে। আর সেই গাড়ির ভিতর ৬ ঘণ্টা আটকে থাকার পরই মারা যায় করণ পাণ্ডে নামেএ সেই পাঁচ বছরের ছেলেটি। শেষে পুলিশ এসে সেই শিশুটির মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে ভারতের পুণেতে। শেষে ছ'ঘণ্টা পর গাড়িটির ভিতরে করণের মৃতদেহ দেখতে পাওয়া যায়। পুলিশ জানায়, শ্বাস নিতে না পারার জন্যই শিশুটির মৃত্য হয়েছে। আর গাড়ির ভিতরের তাপের কারণেই শরীরের একাধিক জায়গায় পোড়া দাগ রয়েছে। ঘটনায় মৃত পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গত বেশ কয়েক সপ্তাহ ধরে গাড়িটি সেখানে ছিল। কিন্তু সেটির মালিককে তা জানা যায়নি। ইতিমধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্তও চালাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর | 5 |
খুলনার কয়রা উপজেলার পার্শ্ববর্তী উপজেলা পাইকগাছা থেকে এসে পাটনিখালি বিলে ১১ বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন আমিরুল ইসলাম। সব মিলিয়ে তাঁর ১১ বিঘায় খরচ হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। খরচ বেশি হলেও এবার ফলন ভালো হয়েছে। আশা ছিল তরমুজ চাষে ভালো দাম পাবেন। কিন্তু হঠাৎ দরপতনে তাঁর সে স্বপ্ন ভেঙে গেছে। লাভ তো দূরের কথা, চাষের খরচই উঠে আসছে না তাঁর।একই বিলে অজিত সরদার নামের এক কৃষক নিজের সাড়ে তিন বিঘা ও দেড় বিঘা জমি লিজ নিয়ে করেছিলেন তরমুজ চাষ। এই তরমুজ চাষ করতে যেয়ে তাঁর বিক্রি করতে হয়েছে একটি গরু ও ৩০ মণ ধান। গরু ও ধান বিক্রির টাকা দিয়ে তরমুজ চাষ করলেও ভালো ফলন হওয়ায় সে কষ্ট ভুলে গিয়েছিলেন তিনি। কিন্তু তরমুজের দাম শুনে সে কষ্ট আরও বেড়ে গেছে তাঁর।আমিরুল কিংবা অজিত সরদার নয়, এ রকম শত শত তরমুজচাষির কাঁধে এখন কষ্টের ভার। হঠাৎ দরপতনে তরমুজ বিক্রি না হওয়ায় তরমুজ নিয়ে স্বপ্ন দেখা চাষিদের চোখে-মুখে হতাশার ছাপ দেখা গেছে। চাষিরা এখন খরচের টাকা তোলাটা ছেড়ে দিয়েছেন ভাগ্যের ওপর।উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার আমাদী, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা ও উত্তর বেদকাশী ইউনিয়নে এ বছর ৮৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। গত বছর ছিল ৬৫০ হেক্টর। এবার ২০০ হেক্টর বেশি জমিতে তরমুজ চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবারও তরমুজের বাম্পার ফলন হয়েছে। কিন্তু তরমুজের খেত থেকে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি হওয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ হচ্ছে।তরমুজচাষি বিমল সরকার হতাশা ও বিরক্ত হয়ে বলেন, গত বছর আরও একজনকে অংশীদার নিয়ে ২৬ বিঘা জমিতে তরমুজ চাষ করে ১২ লাখ টাকা লাভ হয়েছিল। আমি পেয়েছিলাম ৬ লাখ টাকা। তাই এ বছর নিজের জমানো টাকা আর এলাকার মানুষের কাছ থেকে দেড় লাখ টাকা সুদে নিয়ে ৩৬ বিঘায় তরমুজ চাষ করেছি। কিন্তু ব্যাপারীরা তরমুজের দাম বলছেন গড়ে ৭ টাকা কেজি। তাতে আমার খরচের অর্ধেকও উঠবে না।নরেশ ঢালী বলেন, আমি দুটি সমিতি থেকে ৮৫ হাজার টাকা ঋণ নিয়ে শ্বশুরবাড়ি পাটনিখালি গ্রামে সাড়ে চার বিঘা জমিতে তরমুজ চাষ করি। এতে ফলন ভালো হয়েছে। তবে ব্যাপারীরা বিঘাপ্রতি ১০ হাজার টাকা বলছেন। জমির হারি ও ক্ষেতের খরচ সব মিলিয়ে ৮৫ হাজার টাকা খরচ হয়েছে। ব্যাপারীরা খরচের টাকাও দাম বলছে না।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। তবে ঈদের পর হঠাৎ দাম পড়ে যাওয়ায় বেশির ভাগ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা কৃষকদের অফ সিজনে তরমুজ চাষের পরামর্শ দিচ্ছি। আশা করছি কিছুটা ক্ষতি পুষিয়ে উঠবেন। | 6 |
নোয়াখালীর সুবর্ণচরের থানা হাটবাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০টি দোকান। ধারণা করা হচ্ছে এতে প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের থানা হাটবাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম সোহলে জানান, শনিবার রাতে বাজারের নাছির ট্রেডার্স নামের একটি তেল-গ্যাসের দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় একে একে পুড়ে ছাই হয়ে যায় থানা হাটবাজারের ২০টি ছোট-বড় দোকান। এ অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে টেলিকম, টেইলার্স দোকান, বস্ত্র বিতান, কসমেটিক্স এন্ড গার্মেন্টস, ফার্নিচার শোরুম, ক্রোকারিজ মালামাল, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, ফটোকপি, অফিস, মেশিনারি ও পার্টস, টিভি-ফ্রিজ শোরুম, স্টেশনারি তেল-গ্যাস ও ঔষধের দোকান। সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো: দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, খবর পেয়ে সুবর্ণচর ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। | 6 |
গল্পটি নেপোলিয়ান বোনাপার্টের। তিনি একসময় ইংল্যান্ড আক্রমণ করবেন বলে ঠিক করেছিলেন। সে উদ্যোগ যখন চলছিল, তখন একদিন ফরাসি সৈন্যরা একটি ইংরেজ ছেলেকে সমুদ্রপথে ধরে এনে ফরাসি দেশের সমুদ্রতটে ছেড়ে দেয়। দেশের জন্য প্রাণ কাঁদত সেই ছেলের। সমুদ্র পার হলেই ইংল্যান্ড, কিন্তু কিছুতেই ফেরা যাচ্ছে না দেশে।এক রাতে ঝড় হলে একটি খালি পিপে এসে আছাড় খেয়ে পড়ল সমুদ্রতটে। ছেলেটি সেটা নিয়ে লুকিয়ে রাখল পাহাড়ের গর্তে। তারপর সারা দিন ধরে সে পিপে ভেঙে নৌকা বানানোর চেষ্টা করতে লাগল। কিন্তু নৌকা বানানোর জন্যও তো সাজসরঞ্জাম লাগে, তার কিছুই নেই ছেলেটির কাছে। ভাঙা পিপের কাঠের চারদিকে নরম গাছের ডাল বুনে বুনে সে নৌকা বানানোর চেষ্টা করে যেতে লাগল। এই ভঙ্গুর, বাদামের খোলার মতো নৌকায় করে সে সমুদ্র পাড়ি দেবে! দেশ-যন্ত্রণা তার এতটাই তীব্র হয়ে উঠেছিল যে, সে ভেবেও দেখেনি-এই ছোট্ট নৌকা সমুদ্রে পড়লেই ভেঙে গুঁড়িয়ে যাবে।যেদিন সে নৌকা ভাসানোর তোড়জোড় করছিল, সেদিন তা দেখে ফেলে ফরাসি সৈন্যরা তাকে ধরল। কষ্টের নৌকা আর ভাসানো হলো না।কথাটা উঠল নেপোলিয়ানের কানে। তিনি ছেলেটিকে ডেকে পাঠালেন। জিজ্ঞেস করলেন, 'তোমার এত সাহস! এই কাঠ বা ডালপালার নৌকায় করে সমুদ্র পার হতে চাও! দেশে তোমার কে আছে?''মা আছে। মাকে কত দিন দেখি না!' ছেলেটির চোখ ছলছল করে উঠল।নেপোলিয়ান তখনই বললেন, 'মায়ের সঙ্গে তোমার দেখা হবে। আমি নিজে তোমাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দেব।' নেপোলিয়ান ছেলেটার হাতে একটা মোহর দিলেন এবং নিজের জাহাজে করেই তাকে পাঠিয়ে দিলেন ইংল্যান্ডে। ভাবলেন, যে ছেলে এমন সাহসী, তার মা না-জানি কত মহৎ!ছেলেটি কিন্তু সেই মোহরটি কখনো ভাঙায়নি। চিরদিন রেখে দিয়েছিল কাছে।সূত্র: রবীন্দ্রনাথ ঠাকুর, গুটিকত গল্প, বালক, পৃষ্ঠা: ৩৬-৩৭ | 2 |
লন্ডন মসজিদের মুয়াজ্জিন রাফাত মাগলাদ তার ওপর হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় তিনি বলেন, হামলাকারীর প্রতি আমার কোনও ঘৃণা নেই। তার জন্য আমার দুঃখ হচ্ছে। রাফাত মাগলাদ বলেন, আমার কাছে মনে হয়েছে, কেউ আমাকে ইট দিয়ে আঘাত করেছে। আমি কেবল খেয়াল করলাম, আমার ঘাড় থেকে রক্ত ঝরছে। এরপর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবকিছুই হঠাৎ করে ঘটেছে। এদিকে, হামলায় আহত হওয়ার পরেও কেন তিনি মসজিদে এসেছেন এমন প্রশ্নের জবাবে রাফাত মাগলাদ বলেন, শুক্রবারে জুমায় অংশ নেওয়া মুসলমান হিসেবে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি জুমায় না থাকতে পারি, তবে বড় কিছু আমি হারিয়ে ফেলব। বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ | 3 |
মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ১৫ নভেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী এ দিন নির্ধারণ করেন। মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে মামলাটির রায় স্থগিত করে ফের যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে ওই দিনই রাষ্ট্রপক্ষকে যুক্তিতর্ক শেষ করতে বলেন। এরপর ১৫ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন বিচারক। জানা যায়, কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে ২০০২ সালের ১০ নভেম্বর মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন অজ্ঞাতপরিচয় আসামির নামে মামলা করেন কেরানীগঞ্জ থানার তৎকালীন এএসআই সফি উদ্দিন। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই কাইয়ুম আলী সরদার। ২০০২ সালের ২৪ নভেম্বর তদন্তভার সিআইডিতে ন্যস্ত করা হলে দায়িত্ব পান তৎকালীন সিআইডির পরিদর্শক ফজলুর রহমান। পরে পর্যায়ক্রমে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডির একাধিক কর্মকর্তা। সর্বশেষ তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক ২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির সাংসদ গোলাম ফারুক অভিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১০ সালের ১৪ জুলাই অভির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এরপর চার্জশিটভুক্ত ৪১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। | 6 |
সর্বোচ্চ আদালতসহ দেশের বিভিন্ন নিম্ন আদালতে নকল কোর্ট ফি সরবরাহ এবং তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৯ মে থেকে গত বুধবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় এবং মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গতকাল বৃহস্পতিবার দুপুরে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির ঢাকা মহানগরের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক্রের হোতা আনোয়ার হোসেন, আই কে দেলোয়ার হোসেন, জাকির হোসেন ওরফে পাখির আলী, মনির হোসেন ওরফে মনির মোল্লা, পান্না মিয়া ওরফে পান্না কায়সার, আনোয়ার হোসেন, আহম্মেদ হোসেন ভূঁইয়া, মিজানুর রহমান, আলিম ও আব্দুল মোতালেব সাকিব।অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, নকল কোর্ট ফি বিক্রির এই চক্রের খবর পেয়ে তাদের ধরতে কাজ শুরু করে সিআইডি। গত ১৯ মে সুপ্রিম কোর্ট এলাকা থেকে নকল কোর্ট ফি বিক্রয়কারী আই কে দেলোয়ার হোসেন এবং তাঁর দোকান কর্মচারী জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের থেকে বিভিন্ন মূল্যের ১৩ হাজারেরও বেশি জাল কোর্ট ফি জব্দ করা হয়। দেলোয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে নকল কোর্ট ফি সরবরাহকারী মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ১৯ মে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।গ্রেপ্তার তিন আসামিকে আদালতের নির্দেশে রিমান্ডে নিয়ে আরও তথ্য জানা যায়। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালয়ে মনির মোল্লা ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জে অভিযান চালিয়ে পান্না মিয়া ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।পরবর্তী সময়ে দিনা অফসেট প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে প্রেসের মালিক আহম্মেদ হোসেন ভূঁইয়া ও তাঁর সহযোগী মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে প্রেসের মূল মেকানিক আলিম ও তাঁর সহযোগী আব্দুল মোতালেব সাকিবকে গ্রেপ্তার করা হয়। তাঁরাও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া জব্দ করা হয় দিনা প্রেসের মেশিনারিজ।সিআইডির তরফে আরও জানানো হয়, হাইকোর্টসহ দেশের বিভিন্ন আদালতে বিচারপ্রার্থীদের আবেদনপত্রে নির্দিষ্ট অঙ্কের কোর্ট ফি (স্ট্যাম্পের মতো একটি জিনিস) সংযুক্ত করা হয়, যা রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থীদের কাছে সুকৌশলে জাল কোর্ট ফি সরবরাহ করার কারণে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়। | 6 |
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দেশের কোনো চিনিকল বন্ধ করা হয়নি। বন্ধ করা হবেও না। সাময়িক বন্ধ আছে। আধুনিকায়নের জন্য বন্ধ করা হয়েছিল। দেশের চিনিকলগুলো যুগোপযোগী করা হবে। শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মাড়াই মৌসুম উদ্বোধনের আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এসময় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, টিসিবির কাজ চলমান আছে এবং তা আরওবড় পরিসরে করার চিন্তাভাবনা আছে। এখন প্রতিদিন ৪০০ ট্রাক কাজ করে। ভর্তুকি দিয়ে চালানো হচ্ছে। দু'তিন মাস পর হয়তো আরওট্রাক বাড়ানো হবে। শুক্রবার বিকেল চারটায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কেরু চিনিকলের আনুষ্ঠানিক মাড়াই মৌসুম শুরু করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। মাড়াই মৌসুম আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলার আখ চাষিদের সাথে বৈঠক করেন অতিথিরা। এ মৌসুমে চুয়াডাঙ্গার কেরু চিনিকল ৫৫ থেকে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করবে। এ বছর তিন হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিডি প্রতিদিন/এমআই | 9 |
বিশ্বকাপের পর আবারও একই দিনে মাঠে নামছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামীকাল বুধবার ভোরে বাংলাদেশ সময় ভোর ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং এর ৩০ মিনিট পর সাড়ে ৬টায় এল সালভাদরের মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে, বিশ্বকাপের পর গত শনিবার প্রথম মাঠে নামে দু'দল। এবং শুরুটাও হয়েছেন দুর্দান্ত। ব্রাজিল স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারায় ২-০ গোলে। আর গুয়েতেমালার বিপক্ষে আর্জেন্টিনার জয়টা ছিল ৩-০ গোলে। | 12 |
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইভ্যালির ধানমন্ডি অফিসের একটি লকার ভাঙা হয়। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে আদালতের নির্দেশ পাওয়ার পরেও পাসওয়ার্ড না দেওয়ায় এই লকার ভাঙা হয়। লকৈার ভেঙে পাওয়া যায় মাত্র ২ হাজার ৫৩০ টাকা। লকারের মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ৯৭টি এবং সিটি ব্যাংকের ১০টি চেক পাওয়া গেছে। পাসওয়ার্ড না দেওয়ায় আরও একটি লকার ভাঙার কাজ চলছে বলে জানা গেছে। আজ দুপুরে ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা। এরপর বিকেল ৩টার দিকে ইভ্যালির কার্যালয় থেকে লকারগুলো বের করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত। প্রথম লকার ভাঙতে সময় লাগে ৪৫ মিনিট। পরে লকারের ভেতর পাওয়া যায় সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকের বেশ কয়েকটি ব্লাংক চেক, ড্রাইভিং লাইসেন্স ও বাচ্চাদের পড়ার বই। এরআগে ইভ্যালির লকারে কী আছে সেটি জানতে পাসকোড চাওয়া হয়েছিল প্রতিষ্ঠানটির সিইও মো. রাসেলের কাছে। বোর্ডের কাছে তিনি তা দিতে অস্বীকার করেন। পরে বোর্ড সিদ্ধান্ত নেন লকার ভাঙার। | 6 |
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড হয়েছে। সব কটি মূল্যসূচক পতনের পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট কমে ৬ হাজার ৮৯৮ পয়েন্টে নেমেছে এবং টানা দুদিনের পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক ১০০ পয়েন্টে নেমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ ৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে ২ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করেছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ টাকা, যা চলতি বছরের ২৯ জুনের পর সর্বনিম্ন। | 6 |
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। স্থানীয় সময় আজ সোমবার তাঁর করোনা শনাক্ত হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নাফতালি বেনেটের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার এ খবর জানিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও বলা হয়েছে, নাফতালি বেনেট তাঁর বাসভবনে নিজেকে আলাদা করে রাখবেন। ঘরে বসেই দায়িত্ব পালন করবেন তিনি। | 3 |
ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিনের মধ্যেই অবসর নেবেন বিশ্ব ক্রিকেট থেকে। এই নিয়ে চলছে জোর জল্পনা। আর তার মাঝেই আবারও খবরের শিরোনামে হলেন ধোনি। তবে এবার নিজের কাজের জন্য নয়। আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে ধোনির স্ত্রীর কোম্পানির বিরুদ্ধে। এদিকে ভারতে ধোনিকে সবাই মাহি ও ধোনির স্ত্রী সাক্ষীকে ঋতি নামেও চেনেন। আম্রপালী মাহি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ডিরেক্টর সাক্ষী ধোনি। আর ধোনি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন ২০১৬-র এপ্রিল পর্যন্ত। পরে ক্রেতাদের বাড়ি না পাওয়ার বিষয়টি নিয়ে চাপ তৈরি হওয়ায় সরে আসেন ধোনি। চাঞ্চল্যকর তথ্য সামনে এলো এই আম্রপালী মামলায়। ফরেন্সিক অডিটর পবন কুমার আগরওয়াল ও রবীন্দ্র ভাটিয়া সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, আম্রপালী ঋতি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও আম্রপালী মাহি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে অনৈতিক চুক্তি করেছিল। দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র ও ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চকে মঙ্গলবার ফরেন্সিক অডিট রিপোর্টে জানানো হয়েছে, গৃহ প্রকল্পের ক্রেতাদের টাকা বেআইনিভাবে ঋতি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছিল, ২৩টি কোম্পানি তৈরি করা হয়েছিল এই প্রকল্পের টাকা অন্য পথে নিয়ে যাওয়ার জন্য। কোম্পানিগুলো তৈরি হয়েছিল অফিসের কাজের লোক, যাদের বিশেষ কোনো আয় নেই এমন লোকেদের নামে। এই ২৩টি কোম্পানির মধ্যে রয়েছে আম্রপালী মাহি এবং আম্রপালী মিডিয়া ডিভিশন প্রাইভেট লিমিটেড। ফরেন্সিক অডিট রিপোর্টে উল্লেখ রয়েছে, আম্রপালী গ্রুপ থেকে ঋতি, ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে মোট ৪২ দশমিক ২২ কোটি টাকা পেয়েছে। যার মধ্যে আম্রপালী স্যাফাইয়ার ডেভলপমেন্ট প্রাইভেট লিমিটেডকে দেওয়া হয়েছে ৬ দশমিক ৫২ কোটি টাকা। কেন ঋতিকে এত টাকা দেওয়া হল তা পরিষ্কার নয়। বিডি প্রতিদিন/কালাম | 12 |
জুয়া খেলায় মাত্র ১০০ টাকা হেরে পরিবারের সদস্যদের ভয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন পোশাকশ্রমিক মো. সুমন মিয়া। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর। দীর্ঘ ১২ বছর পর সেই সুমন মিয়াকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ সময় আত্মগোপনে থাকা সুমন বিয়েও করেছেন, আছে সন্তানও।আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রোপলিটন (উত্তর) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (পিবিআই) মো. জাহাঙ্গীর আলম।পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, ২০১০ সালের ৩১ আগস্ট কর্মস্থল ডায়মন্ড প্যাকেজিং গার্মেন্টসের উদ্দেশে বাসা থেকে বের হন কিশোর সুমন। পথে জুয়ারিদের পাল্লায় পড়ে হারেন ১০০ টাকা। নিজ উপার্জনে কেনা মোবাইল ফোন দিয়ে দিতে হয় জুয়াড়িদের হাতে। টাকা ও মোবাইল হারানোর ভয় আর ক্ষোভে বাসায় ফেরার সাহস পাননি তিনি। নিখোঁজের পর প্রথমে জিডি তারপর অপহরণ মামলা করেন তাঁর বাবা। জিডিতে সুলায়মান হোসেন (২৮), শাওন পারভেজ (১৮), মো. রুবেল (২০), মো. সোহাগ (২০) ও মো. মানিককে (২৫) আসামি করা হয়। তাঁরাই সেই জুয়ার আয়োজন করেছিলেন।পুলিশ সুপার আরও জানান, সুমন জুয়া খেলায় হেরে যাওয়ায় আসামি সুলায়মান তাঁর মোবাইল ফোন নিয়ে নেন। দীর্ঘ ১০ বছরে পুলিশের বিভিন্ন সংস্থা মামলাটি তদন্ত করেছে। তদন্তকারী কর্মকর্তারা এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করে নিখোঁজ সুমনকে উদ্ধারের চেষ্টা করেছেন। তবে সুমনকে অপহরণে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় আসামিদের দায়মুক্তি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলেও সুমনের বাবা প্রতিবারই নারাজির আবেদন করেছেন। এতে গত ১০ বছর ধরে ঝুলে ছিল মামলাটি। দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থেকে উদ্ধার হওয়ার মধ্য দিয়ে মামলাটির সমাপ্তি হলো।উদ্ধার হওয়া সুমনের বরাত দিয়ে পিবিআই জানায়, জুয়ায় হেরে হারিয়ে ফেলা মোবাইলের বিষয়ে বাবার কাছে কী সদুত্তর দেবেন এ ভয়েই তিনি মিরপুর থেকে গুলিস্তানে চলে যান। সারা দিন গুলিস্তানে ঘোরাফেরা করেন। রাতেও বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। পরদিন সকালে বায়তুল মোকাররম মসজিদে শুয়ে থাকেন। সেখানকার এক লোক তাকে শাহবাগে ফুলের মার্কেটে নিয়ে নাশতা খাওয়ায়। পরে শাহবাগ এলাকার একটি হোটেলে শুধু থাকা ও খাওয়ার শর্তে কাজ পান তিনি। ওই হোটেলের বাবুর্চি হারুনের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। তাঁর সঙ্গে সুমন ভোলার লালমোহনের মঙ্গল শিকদার এলাকায় একাধিকবার যান। এরপর শাহবাগ এলাকায় বিভিন্ন চটপটির দোকানে কাজ, পপকর্ন বিক্রি, বাসের হেলপারসহ বিভিন্ন জায়গায় কাজ করেন।পিবিআই আরও জানিয়েছে, এরই মধ্যে নানু ওস্তাদ নামে এক ড্রাইভারের সঙ্গে সুমনের পরিচয় হয়। পরিচয় গড়ে ওঠে জোনাকি নামের একটি মেয়ের সঙ্গেও। একপর্যায়ে জোনাকির মা জোসনার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। বছর তিনেক আগে জোসনার স্বামী বকুল মোল্লা তাঁর স্ত্রীকে তালাক দিলে সুমন কিছুদিন পর জোসনাকে বিয়ে করেন। তাদের হাবিবুল্লাহ নামে তিন মাস বয়সী একটি ছেলেও রয়েছে। একপর্যায়ে সুমনের বাবার সঙ্গে জোসনা মোবাইলে কথা বলেন। সেই সূত্র ধরেই সুমনকে উদ্ধার করে পিবিআই।দীর্ঘ এক যুগ পর ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত সুমনের বাবা মোজাফফর মিয়া বলেন, 'আমার ছেলে যখন নিখোঁজ হয়, তখন রমজান মাস। সকালে বের হয়ে রাতেওযখন ছেলে ফেরেনি । তখন আমরা খোঁজাখুঁজি করি। মিরপুরের সব জায়গায় খুঁজেছি আমরা। তারপর পল্লবী থানায় জিডি করি। ছেলেকে খুঁজতে ফকিরের কাছেও গেছি।' | 6 |
জয়পুরহাটে ঈদের দিনে ৮০ বছরের বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে রেখে যাওয়ায় তিন ছেলেকে আটক করেছে পুলিশ। বৃদ্ধা মায়ের নাম ছিরাতুন্নেছা। তিনি জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান এলাকার মৃত নূর মোহাম্মদ মোল্লার স্ত্রী। সোমবার রাতেই বৃদ্ধার পক্ষে তার নাত বৌ শিল্পী আক্তার বাদী হয়ে তার শ্বশুর ও চাচা শ্বশুরদের বিরুদ্ধে মামলা করলে বৃদ্ধার তিন ছেলেকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- একই এলাকার আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন ও মোজাম্মেল হক। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, আটককৃতরা কৌশলে তাদের মায়ের নামের সব জমি লিখে নেন। এরপর থেকে ছেলেরা ৮০ বছরের ওই বৃদ্ধা মায়ের ভরণপোষণে অবহেলা, গালমন্দ, মানসিক নির্যাতনসহ তার প্রতি চরম অমানবিক আচরণ করতে থাকেন। এরই এক পর্যায়ে মায়ের ভরণপোষণ কোন ছেলেই আর গ্রহণ করবেন না বলে সোমবার সকালে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাশে বৃদ্ধা মা ছিরাতুন্নেছাকে ফেলে রেখে চলে যান তারা। পরে ৯৯৯ নাম্বারে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
বিডি প্রতিদিন/হিমেল | 6 |
আগামীকাল বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের লঞ্চ চলাচল। বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার ঘাট সূত্র বিষয়টি নিশ্চিত করে।আজ বুধবার লঞ্চঘাট ঘুরে দেখা যায়, ঈদকে সামনে রেখে যাত্রী চাপ মোকাবিলায় প্রস্তুত করে রাখা হয়েছে লঞ্চগুলো। নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। ঈদে যাত্রী বহনের জন্য আগাম প্রস্তুতি হিসেবে লঞ্চগুলোর ছোটখাটো ত্রুটিগুলো মেরামত করে রাখছেন মালিক পক্ষ।লঞ্চের একাধিক শ্রমিক জানান, লঞ্চ চলাচলের ঘোষণা পাওয়ার পরই ঘাটের লঞ্চগুলোকে ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। লঞ্চের ভেতরের বসার আসনসহ পুরো ডেক জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে। ইঞ্জিন রুমসহ অন্যান্য মেশিনপত্র ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। ২৩ দিন ঘাটে লঞ্চগুলো নোঙর করা ছিল।বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার লঞ্চ ঘাট সূত্রে যায়, গত ২২ জুন ভোর থেকে নৌরুটের সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। করোনা ভাইরাসের সংক্রমণরোধে গণ পরিবহনের সঙ্গে লঞ্চ চলাচলও বন্ধ রাখে কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু করা হবে। ইতিমধ্যে সকল লঞ্চকে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলবে। তা ছাড়া লঞ্চে যাত্রী বহনের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। ঘাট থেকে মাইকিং করে মাস্ক পড়ে যাত্রীদের লঞ্চে ওঠার জন্য সার্বক্ষণিক বলা হবে।শিমুলিয়া-মাঝিকান্দি-বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, 'বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ চলবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি লঞ্চেই স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়েই লঞ্চ চলবে। ঈদ মৌসুমে ঘরমুখো যাত্রীদের যাতে কোন ভোগান্তি না হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকছে।'বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'কঠোর লকডাউনে টানা ২৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ চলাচল শুরু হচ্ছে। কোন লঞ্চেই যেন ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিতে না পারে সেদিকটা আমরা গুরুত্বের সাথে দেখব। আগেও দেখেছি। তা ছাড়া যাত্রীদের মাস্ক ছাড়া লঞ্চে উঠতে দেওয়া হবে না।' | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.