text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
বিশ্বের সব অঞ্চল থেকে রাষ্ট্র, সরকার প্রধান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা বার্তা পাঠানোয় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে রবিবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী তার এই ইচ্ছার কথা জানান। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সব মহাদেশ থেকে আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের রানী এলিজাবেথ, প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সৌদি আরবের বাদশা, জর্ডান ভ্যাটিকান সিটি, ইতালী, জার্মানী ও ফ্রান্সের প্রেসিডেন্ট। এমনকি ইউরোপের দেশগুলো থেকেও আমাদের শুভেচ্ছা বার্তা দিয়েছে। তাছাড়া ব্রুনাইয়ের সুলতান তিনিও শুভেচ্ছা দিয়েছেন। তাছাড়া জাতিসংঘ, ওআইসিসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানও শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। অর্থাৎ পৃথিবীর মনে হয় কোনো অঞ্চলে কেউ বাদ নেই বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা দিতে। এটাই হচ্ছে সার্থকতা। শেখ হাসিনা বলেন, বিশ্বের সব নেতাদের শুভেচ্ছা বার্তা ও আমাদের অনুষ্ঠানের ভিডিও আমার কাছে রক্ষিত আছে। আমরা সেগুলো আপনাদেরকে দেব। এই বার্তাগুলো আমরা তৃণমূলের মানুষের কাছে পৌঁছাব। যাতে জানতে পারেন যে কারা কারা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছিল। বিজয় দিবস পর্যন্ত সবার কাছে এই বার্তাগুলো আমরা পৌঁছে দেব। দলের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ এর সঞ্চালনায় আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরো বক্তব্য দেন, দলটির সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি। | 6 |
রুশ বাহিনী থেকে ইউক্রেনের উত্তরাঞ্চল এখন 'সম্পূর্ণ' মুক্ত, এমনটিই দাবি করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে রাশিয়ান সৈন্যদের এখন 'পুরোপুরি প্রত্যাহার' করা হয়েছে। এই অঞ্চলের সব রুশ সৈন্য বেলারুশ এবং রাশিয়ায় ফিরে গেছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিটিংয়ে বলেছে, "উত্তর ইউক্রেন থেকে সৈন্যদের পুনঃমোতায়েনের জন্য রাশিয়ার কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতে পারে।" ব্রিটেনের মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে শহরগুলোতে এখনও রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত রয়েছে এবং রাশিয়ান সৈন্যরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ইজিয়াম থেকে দক্ষিণের দিকে অগ্রসর হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে আজ শুক্রবার ৪৪তম দিনে গড়িয়েছে রুশ এই সামরিক অভিযান। অভিযানের এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ সেনারা। অবশ্য, নিজেদের সামর্থ অনুযায়ী প্রতিরোধও গড়ে তুলেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে সম্প্রতি রাজধানী কিয়েভ ও এর পাশ্ববর্তী এলাকা এবং চেরনিহিভ ছাড়তে বাধ্য হয় রুশ বাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার ইউক্রেনের উত্তরাঞ্চল রুশ বাহিনী থেকে সম্পূর্ণ মুক্ত বলে দাবি করা হল। সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/কালাম | 3 |
করোনাভাইরাস শনাক্ত করা যাবে মাত্র ৬০ সেকেন্ডে অর্থাৎ ১ মিনিটে। সিঙ্গাপুরের এক স্টার্টঅ্যাপ প্রতিষ্ঠান দ্রুত করোনা শনাক্তের এ প্রযুক্তি নিয়ে এসেছে। সাময়িকভাবে এ পরীক্ষার অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না, শ্বাসযন্ত্রের মাধ্যমে পরীক্ষায় সেটি শনাক্ত করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের (এনইউসি) অধীনে ব্রিদোনিক্স নামে একটি স্টার্টঅ্যাপ প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যে করোনা পরীক্ষার এ প্রযুক্তি নিয়ে এসেছে। মালয়েশিয়া সীমান্তের কাছের একটি শহরে এ প্রযুক্তি পরীক্ষা করে দেখা হবে। এ ব্যাপারে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে ব্রিদোনিক্স। করোনা শনাক্তে সিঙ্গাপুরে অ্যান্টিজেন র্যাপিড টেস্ট অনুসরণ করা হয়। এর পাশাপাশি শ্বাসযন্ত্রের মাধ্যমে নতুন করোনা পরীক্ষা পদ্ধতিও ব্যবহার করা হবে। করোনার এ নতুন পরীক্ষার অনুমোদনের বিষয়টি সিঙ্গাপুরের দ্য হেলথ সায়েন্সেস অথরিটির ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে। ব্রিদোনিক্সের একজন প্রতিনিধি বলেন, মাত্র ৫ থেকে ২০ সিঙ্গাপুরি ডলারে এ টেস্ট করা যাবে। তবে সেটি সংখ্যার ওপর নির্ভর করবে। প্রতিষ্ঠানটি গত বছর বলেছিল, করোনা শনাক্তে নতুন এই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ ইতিমধ্যে করা হয়েছে। পরীক্ষায় প্রযুক্তিটির ৯০ শতাংশের বেশি কার্যকারিতা পাওয়া গেছে। নতুন এ পরীক্ষা পদ্ধতি চালুর ব্যাপারে সিঙ্গাপুরের স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে ব্রিদোনিক্স জানিয়েছে। করোনা শনাক্তে একই ধরনের পরীক্ষা এরই মধ্যে চালু করেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও নেদারল্যান্ডস। সিঙ্গাপুরে বেশ কয়েক মাস স্থানীয়ভাবে করোনা শনাক্তের হার শূন্য বা এক অঙ্কে ছিল। তবে সম্প্রতি দেশটিতে শনাক্তের হার বেড়ে গেছে। করোনার ভারতীয় ধরনও শনাক্ত হয়েছে সেখানে। ফলে নতুন করে এক মাসের কড়াকড়ি আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। | 3 |
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। রবিবার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নববর্ষে শুভেচ্ছা জানিয়ে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের একটা বড় চ্যালেঞ্জ রোহিঙ্গা। আমাদের প্রত্যাশা, এ বছর আমরা প্রত্যাবাসন প্রক্রিয়াটা বাস্তবায়ন করতে চাই, যাতে শুরু হয়। আপনারা জানেন, আমরা কয়েক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আমার কাউন্টার পার্ট মিয়ানমারের উনাকে বলেছি, নতুন বছরে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আর সে সঙ্গে আমরা চাই, এ (প্রত্যাবাসন) প্রসেসটা চালু হোক। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি। প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরির জন্য চিঠিতে মিয়ানমারকে আহ্বান জানানোর কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আপনারা বারবার বলেছেন, আপনারা তাদের নিয়ে যাবেন, ভেরিফিকেশনের মাধ্যমে। আপনারা বলেছেন, তাদেরকে সেফটি অ্যান্ড সিকিউরিটি দিবেন, এটা আমাদের ডিমান্ড। চিঠির বরাতে তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে আপনারা কথা রেখেছেন। ৭৮ সালে বহু লোক চলে আসছিল। ৯১ সালেও অনেক লোক ফিরে আসে। তারপর ৯২ সালে আলোচনার মাধ্যমে আমরা আপনাদের মিয়ানমার থেকে এক্সোডাস হয়েছিল, দুই লাখ ৫৩ হাজার। আপনারা ১৯৯২ সালে ২ লাখ ৩০ হাজারকে নিয়ে গেছেন। "সুতরাং আমরা আশা করি, এ বছরে পরিমাণটা অনেক বড়। কিন্তু আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা আপনারা আপনাদের নাগরিকদের নিয়ে যাবেন। আপনাদের লোকগুলোকে নিয়ে যাবেন। এজন্য যে, এই লোকগুলো আপনাদের কাজে লাগবে।" তিনি বলেন, যারা পক্ষে দিয়েছে কিংবা বিপক্ষে দিয়েছে, সবাইকে আমরা একটা পত্র দিয়েছি। যারা পক্ষে ভোট দিয়েছে তারা এক্ষেত্রে আরও ভালো মতো কাজ করতে পারে। এ কারণে কারও প্রতি আমাদের আক্রোশ নেই। | 6 |
ক্যাসিনো-কাণ্ডে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ সাতজনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় শুধু পুলিশের মহাপরিদর্শক প্রতিবেদন দিলেও বাকি ১৩ বিবাদী আট মাসেও প্রতিবেদন না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবর রহমানের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, 'কেন আদালতের আদেশ প্রতিপালন করা হয়নি? শুধুমাত্র পুলিশ আদেশ প্রতিপালন করেছে, বাকিরা কোথায়? এ নিয়ে বলার ভাষা খুঁজে পাচ্ছি না।'আদালত বলেন, 'এটা সাধারণ মামলার মতো না, সংবেদনশীল বিষয়। দেশের অনেক টাকা পাচার করেছে। আমরা দেখতে চাই, তাদের বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নিয়েছে। তাদের (বিবাদী) দায়িত্ব তা জানানো যে কারা সেই ব্যক্তি, কোন সে প্রতিষ্ঠান। পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে কাদের নামে এসেছে অন্তত সেটা আমাদের জানতে হবে।'রিটকারী আইনজীবী আব্দুল কাইয়ুম খান জানান, পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে ভারতের যাদের নাম এসেছে তাদের সম্পর্কে অনুসন্ধান চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ সময় আদালত বলেন, 'আমরা রুল শুনানির জন্য তারিখ নির্ধারণ করব। শুনানি করতেও অন্তত এক মাস সময় লাগবে। এগুলো খুব জটিল বিষয়।'ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, 'আমরা যোগাযোগ করছি। করোনা পরিস্থিতির কারণে সবকিছু বন্ধ ছিল। ওনাদের (বিবাদী) কাজ করতে অসুবিধা হয়েছে। আমরা যোগাযোগ করে প্রতিবেদন দেব।' এরপর প্রতিবেদন জমা দিতে এক মাসের সময় চাওয়া হলে আদালত আগামী ২১ নভেম্বর দিন ধার্য করেন।গত ১৭ অক্টোবর যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে সিআইডি। ওই প্রতিবেদনের ওপর গতকাল রোববার শুনানি হয়। | 6 |
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, খুন-গুম, হত্যা, নির্যাতন ও ভোট ছিনতাইয়ের মাধ্যমে জনগণের ভাগ্য ছিনতাই করা হয়েছে। আজ দেশে মানুষের বাক স্বাধীনতা নেই, মানবাধিকার নেই, খাদ্য নিরাপত্তা নেই এবং ভোটাধিকারও নেই। সুতরাং ভোটের মাধ্যমে গণমানুষের ইচ্ছা ও মতামতের প্রতিফলন ঘটাতে না পারলে দেশের সাধারণ জনগণের মুক্তি আসবে না। আর এজন্য চাই সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলন। তিনি আরো বলেন, দুর্নীতিতে আজ গোটা সরকার হাবুডুবু খাচ্ছে, দেশের সাধারণ মানুষের হাতে আজ অর্থ নেই, দেশের গোটা অর্থনীতি আজ সরকারের মুষ্ঠিমেয় কিছু লোকের হাতে নিয়ন্ত্রিত। দেশ আজ অনেকটাই শ্রীলঙ্কার পথে হাঁটছে। এভাবে একটি দেশ চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হকের সভাপতিত্বে এবং জাতীয় সংহতি মঞ্চের সদস্য সচিব প্রফেসর সিদ্দিকুর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদবী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বিশ্ব মুসলিম পরিষদের মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, আমির হোসেন হিরা ও আরিফুল ইসলাম প্রমুখ। এ সময় শওকত মাহমুদ বলেন, দেশের প্রতিটি মানুষই আজ নিজ নিজ অধিকার থেকে বঞ্চিত। শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার থেকে, ছাত্ররা শিক্ষা অধিকার, সাংবাদিকরা বাকস্বাধীনতার অধিকার এবং সাধারণ জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। সুতরাং আন্দোলন ছাড়া বঞ্চিতদের অধিকার আদায় ও প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
নিউইয়র্কে মঞ্চ নাটকের জনপ্রিয়তা পুনরুদ্ধারে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে 'প্রজাপতি ঘর'। এনআরবি নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলন করেছে 'প্রজাপতি ঘর'। সম্মেলনে জানানো হয়, অভিবাসীদের কাহিনী অবলম্বনে 'লটারি' নামক একটি নাটক মঞ্চস্থ করা হবে আগামী ২৬ এপ্রিল। সেটিতে অভিনয় করার জন্যে অভিনেতা আজিজুল হাকিম, রিচি সোলায়মান এবং সাব্বির রনীসহ বেশ কয়েকজন শিল্পী এখন নিউইয়র্কে অবস্থান করছেন। সংবাদ সম্মেলনে লটারির প্রেক্ষাপট উপস্থাপন করেন নাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম। সংবাদ সম্মেলনের মঞ্চে আরো উপস্থিত ছিলেন, অভিবাসন বিষয়ে অভিজ্ঞ ড. রফিক আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি হারুন ভূঁইয়া। আনিসুর রহমান দিপুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন প্রজাপতি ঘরের কর্ণধার সৈয়দ জামিম। মঞ্চনাটকের মাধ্যমে দেশ ও প্রবাসের অসঙ্গতি, উন্নয়ন-সম্ভাবনার তথ্য এবং বাঙালি সংস্কৃতি নতুন প্রজন্মে সঞ্চারিত করার সংকল্পে এ সময় আরো বক্তব্য রাখেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও ইউএস সুপ্রিম কোর্টের অ্যাটর্নী মঈন চৌধুরী, কমিউনিটি লিডার আসিফ বারি টুটুল এবং ফাহাদ সোলায়মান, সাংস্কৃতিক সংগঠক ও কন্ঠশিল্পী তানভির শাহীন, চন্দন চৌধুরী, নীলিমা শশী, শ্রাবণী, নাজিয়া লিনা, মাজিদ লোদি প্রমুখ। | 4 |
দর উপজেলায় রবিন মিয়া (২২) নামে এক সবজি ব্যবসায়ীকে হত্যা করে ইজিবাইক ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকার একটি ফসলি জমি থেকে তাঁর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।গত রোববার দিবাগত রাতে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছেন সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান। নিহত রবিন ভাড়ারিয়া ইউনিয়নের কলাসি গ্রামের মজিবুর রহমানের ছেলে।এসআই মনিরুজ্জামান জানান, রোববার মধ্য রাতে একই গ্রামের হিরনের ইজিবাইকে করে মানিকগঞ্জ জাগীর এলাকায় সবজির আড়তে যাচ্ছিলেন রবিন। বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় আসার পর রাস্তায় বাঁশ ফেলে ১০-১২ জন দুর্বৃত্ত ইজিবাইকের গতিরোধ করে। এরপর তাঁদেরকে রাস্তার পাশে একটি ফসলের খেতে নিয়ে যায়। এরপর হিরনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে রবিনকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করা হয়। এরপর ইজিবাইক ও রবিনের কাছে থাকা ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।এসআই মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা থানায় মামলার প্রস্তুতি চলছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, হত্যার সঙ্গে জড়িতদের ধরতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত আছে। এই বিষয়ে এখনই কিছু বলা যাবে না। আসামিদের ধরার পর বিস্তারিত জানানো হবে। খুব শিগগিরই হত্যার সঙ্গে জড়িত মূল আসামিদের গ্রেপ্তার করা হবে। | 6 |
দেশের দু'পুঁজিবাজারে প্রতিদিনের লেনদেনের সময় দেড় ঘন্টা বাড়ানো হয়েছে। আজ ১৫ জুলাই, ১৮ ও ১৯ জুলাই ঢাকা ও চট্টগ্রাম ষ্টক মার্কেটে দুপুর ২.৩০টা পর্যন্ত লেনদেন হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং লেনদেনের সাথে মিল রেখে শেয়ারবাজারের লেনদেন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির দেয়া বুধবারের এক আদেশে বলা হয়েছে, আগামী ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করার আলোকে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত করা হয়েছে। এই বিষয়ে গতকালই দেশের দুই ষ্টক মার্কেটের ব্যবস্থাপনা পরিচালককে সংস্থার যুগ্ম-পরিচালক স্বাক্ষরিত চিঠি দিয়ে লেনদেনের নতুন সময় জানানো হয়েছে। চিঠিতে বিএসইসি আরো বলেছে, ঈদের পর আগামী ২৫ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেনের সময় হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। উল্লেখ্য, এর আগে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। তখন শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত কমিয়ে আনা হয়। আর গত ৮ জুলাই থেকে ব্যাংকিং লেনদেন সময় বাড়ানোর সাথে সাথে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়। | 0 |
ভারতের স্বাধীনতাসংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী আজ রোববার (২৩ জানুয়ারি)। এদিন দক্ষিণ কলকাতার এলগ্রিন রোডেরনেতাজির বাসভবন 'নেতাজি ভবনে' ভার্চ্যুয়ালি আয়োজন করা হয় নেতাজির জন্মদিনের অনুষ্ঠানের। সেই দিনকে স্মরণে রেখে আজ শোনানো হয় ৫০ বছর আগে নেতাজিকে নিয়ে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুভূতি ও মূল্যায়নের কথা। কলকাতার এলগ্রিন রোডের নেতাজির বাসভবন যা আজ নেতাজি জাদুঘর, সেখানের একটি অনুষ্ঠানে সেদিনের বঙ্গবন্ধুর রেকর্ড করা ভাষণ শোনানো হয়। এলগ্রিন রোডের নেতাজির এ বাসভবন এখন অবশ্য নেতাজি জাদুঘর। সেখানেই বঙ্গবন্ধুকে নিয়ে নেতাজির ৭৫তম জন্মদিবসে তাই ধানমন্ডির বাসভবনে রেকর্ড করা ভাষণ শোনানো হয়। বঙ্গবন্ধুর ভাষণের সেই রেকর্ডটি আজও সংরক্ষিত রয়েছে নেতাজি ভবনে। আর সেটি সংরক্ষিত করে রেখেছে কলকাতার নেতাজি রিসার্চ ব্যুরো। নেতাজির প্রপৌত্র সাবেক সাংসদ অধ্যাপক সুগত বসু আজ প্রথম আলোকে বলেছেন, 'কোভিডের কারণে আমরা ভার্চ্যুয়ালে অনুষ্ঠান করেছি।' নেতাজির ভ্রাতুষ্পুত্র শিশির বসু ১৯৭২ সালের ১৭ জানুয়ারি নেতাজির ৭৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে আমন্ত্রণ জানাতে ঢাকা গিয়েছিলেন। সেখানেই শিশির বসু বঙ্গবন্ধুকে কলকাতায় নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। বিশেষ কারণে সেবার বঙ্গবন্ধু কলকাতার অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বঙ্গবন্ধু সেদিন তাঁর ধানমন্ডির বাসভবনে এই বাঙালি মহানায়ককে নিয়ে তাঁর নিজের ভাবনা এবং উপলব্ধি নিয়ে তাঁর বক্তৃতার রেকর্ড করেছিল বাংলাদেশ বেতার। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসভবনে সেই রেকর্ড করা হয়। সেই ভাষণের অডিও ক্লিপটি পাঠিয়ে দেওয়া হয়েছিল কলকাতায়। আজও সেই ক্লিপটি সংরক্ষিত করে রেখেছে কলকাতার নেতাজি রিসার্চ ব্যুরো। সেই অডিও ক্লিপে নেতাজিকে বঙ্গবন্ধু বর্ণনা করেছিলেন 'স্বাধীনতাসংগ্রামের ইতিহাসের আলোকবর্তিকা' হিসেবে। বলেছিলেন নেতাজির অনুপ্রেরণায় বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ বেগবান হয়েছিল। বঙ্গবন্ধুর কণ্ঠে সেদিনকার শোনানো নেতাজিকে নিয়ে তাঁর অনুভূতির ক্লিপ ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে কলকাতার এলগ্রিন রোডের নেতাজির বাসভবনের জাদুঘরে শোনানোর কথা থাকলেও কোভিডের কারণে তা শোনানো যায়নি। তবে ২০১৮ সালের ২৫ মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব এবং শান্তিনিকেতনে বাংলাদেশ সরকারের গড়া বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সেই অনুষ্ঠানে আরও যোগ দেন বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পরেরদিন ২৬ মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন কবি নজরুলের স্মৃতিধন্য বর্ধমানের আসানসোলের নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে। শেখ হাসিনা এর আগে যোগ দেন কলকাতার জোড়াসাঁকোর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন ঠাকুরবাড়িতেও। তিনি ঘুরে দেখেন ঠাকুরবাড়ি। এদিন অবশ্য আসানসোলের নজরুল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাম্মানিক ডি-লিট সম্মানে ভূষিত করে। এ জন্য আসানসোলের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের এদিন বিশেষ সমাবর্তন উৎসবের আয়োজন করে। ফেরার পথে কলকাতার নেতাজি ভবন পরিদর্শন করেন শেখ হাসিনা। সেখানেও শেখ হাসিনাকে শোনানো হয়েছিল বঙ্গবন্ধুর কণ্ঠে সেই বাহাত্তর সালের অডিও ক্লিপটির অংশবিশেষ। পিতার কণ্ঠে নেতাজির মূল্যায়নের কথা শুনে সেদিন শেখ হাসিনা আবেগাপ্লুত হয়েছিলেন। সেই ক্লিপই ফের শোনানোর কথা ছিল আজ নেতাজির ১২৫তম জন্মদিনে। যদিও আজ পশ্চিমবঙ্গজুড়ে উদ্যাপিত হয়েছে নেতাজির জন্মদিন। দুপুরে মুখ্যমন্ত্রী মমতা কলকাতার ময়দানে স্থাপিত নেতাজির ভাস্কর্যে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। এখানের অনুষ্ঠানে তিনি বলেন, 'নেতাজি শুধু বাংলার নন, তিনি দেশের, গোটা বিশ্বের।' মমতা আজ ফের দাবি করেন নেতাজির জন্মদিনকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণার। আরও বলেন, এবার পশ্চিমবঙ্গে নেতাজির স্মরণে গড়া হবে আজাদ হিন্দ বিশ্ববিদ্যালয়। আরও কলকাতায় নেতাজির নামে গড়া হবে আজাদ হিন্দ মনুমেন্ট এবং এনসিসির আদলে স্কুল কলেজে গড়া হবে জয়হিন্দ বাহিনী। যদিও আজ বিজেপি দিনটি পালন করেছে পরাক্রম দিবস হিসেবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ কলকাতার নেতাজি ভবনে গিয়ে নেতাজির প্রতি গভীর শ্রদ্ধা জানান। আজ কলকাতা ময়দানের নেতাজির আবক্ষ ভাস্কর্যে মাল্য দেন কলকাতার সব রাজনৈতিক দলের নেতারা। ছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি, জাতীয় কংগ্রেস, বাম দল, ফরোয়ার্ড ব্লকের নেতারা। তাঁরা নেতাজির ভাস্কর্যে ফুল দিয়ে নেতাজির প্রতি গভীর শ্রদ্ধা জানান। | 3 |
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সমাবেশে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার দুপুরে তিনি নয়া দিগন্তকে এ তথ্য জানান। এ সময় তার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন বলে জানান তিনি। পুলিশি বাধার সম্মুখীন হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তার ভ্যারিফাইড ফেইজবুকে একটি স্ট্যাটাস দেন। রুমিন ফারহানা লেখেন, 'এত ভয় বিএনপিকে? এত ভয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে? এই মুহূর্তে আছি ভৈরব সেতুতে। এই ছবির পুলিশরা আমার পথ আটকে দাঁড়িয়ে আছে ঘণ্টাখানেক হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে জুলুম বন্ধ করে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার দাবিতে আজ জনসভার আয়োজন ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। গুণ্ডা সংগঠন ছাত্রলীগকে দিয়ে একই জায়গায় সমাবেশ আহ্বান করিয়ে ১৪৪ ধারা জারি করে আমাদের সমাবেশ পণ্ড করা হয়েছে। এখন এমনকি আমাদেরকে এলাকায়ও যেতে দিচ্ছে না। বুঝতে পারছি দেশের মানুষের প্রাণের সংগঠন বিএনপি যখন রাস্তায় নেমেছে তখন জুলুমবাজ সরকারের শরীরে কাঁপুনি ধরে গেছে। এসব করে ওরা প্রমাণ করছে বিএনপিকে, বেগম জিয়াকে কতটা ভয় পায়। পুলিশ বাহিনীকে বলতে চাই রাষ্ট্রের নাগরিকদের বেতনে আপনাদের পোষা হয় রাষ্ট্রের পুলিশ বাহিনী হবার জন্য, আওয়ামী লীগের গুন্ডা হবার জন্য নয়। জনগণের গণতান্ত্রিক অধিকারে বাধা দেবার কোন আইনী ম্যান্ডেট আপনাদের নেই। সংযত হন, সব কিছুর হিসাব রাখা হচ্ছে। হিসাব মিটিয়ে নেয়া হবে, খুব বেশি দেরি আর নেই।' | 9 |
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুলিশ পেটানোর মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠিয়েছে। ছাত্রলীগের ওই নেতার নাম নাঈম হাসান। তিনি পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি। এ তথ্য নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।এর আগে সোমবার দুপুরে বানেশ্বরে আতিকুর রহমান নামে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার আতিকুর জেলা পুলিশে কর্মরত। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি সোহরাওয়ার্দী বলেন, বানেশ্বর কলেজ মাঠে আম নিয়ে আসার সময় একটি ইজিবাইক নাঈমের বাবার ভটভটিতে ধাক্কা দেয়। এতে নাইমের বাবা আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে যায়। এ সময় কিছু না বুঝেই নাঈম পুলিশ সদস্য আতিকুর রহমানকে মারধর শুরু করেন। পরে পুলিশ ও লোকজন তাঁকে নিবৃত্ত করেন।ওসি বলেন, এ ঘটনায় নাঈম ও তাঁর বাবার বিরুদ্ধে মামলা করে পুলিশ। নাঈমকে ঘটনার সময়ই আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। | 6 |
আহা শৈশব! বহু কারণে হারানো ছোটবেলা অনবদ্য। নব্বইয়ের দশকের শুরুতে মিরপুর ২ নম্বরে ছিল এ বেড়ে ওঠা। দেখেছি অপরূপ বিল, ঝিল, নদী, পুকুরের জনপদ। স্রোতময় তুরাগ নদ ঘিরে যেন সব সাজানো। চোখের পলকে তা বদলে গেল। আমাদের ঘুড্ডি ওড়ানোর রাইনখোলা ঝিলপাড়ে দেখতে থাকি একের পর এক বালু, মাটিভর্তি ট্রাকের আনাগোনা। এক্সক্যাভেটর আর বুলডোজারের তীব্র শব্দে মহল্লা অতিষ্ঠ। বড় ঝিল আর ছোট ডোবাগুলোয় দেখি সাইনবোর্ড। তাতে লেখা- অমুক তমুকের জন্য নির্ধারিত স্থান। বিকেলে ফুটবল খেলার রূপালি মাঠ, তালতলা মাঠ, বন্ধন মাঠ ঘিরে ইটের দেয়াল উঠে যায়। যেন চোখের পলকে সব ঘটতে থাকে। সব জলাশয় আর মাঠ হয়ে যায় বহুতল স্থাপনা। এমন শৈশবের স্মৃতি এ শহরের অনেকের। বেহুঁশ উন্নয়নের উত্তেজনায় যেন সব কিছুর ছিটকে যাওয়া। আমরা আমাদের জলাভূমি বাঁচাতে পারিনি। মাঠ বেহাত হয়েছে। খেলার জায়গা হারিয়েছি। কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলন এখনের বয়সে এসে তাই ছোটবেলা মনে করায়। সুমন তো কবেই গেয়েছেন, "পাড়ার ছোট্ট পার্ক। ঘাস নেই। আছে ধূলো। ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চাগুলো" . . . কোনো কিছুর না পরোয়া করা শিশু-কিশোর ও নাগরিকদের নেতৃত্বের আন্দোলনে ক'দিন আগে বাঁচানো গেছে এই চিলতে মাঠটুকু। বড়দের চোখ খুলে দিয়েছে শিশুরা। ভাইরাল হওয়া শিশুর এ কথাগুলো ছিল অনেকটা এমন। . . ."আমরা যদি এই ময়দানে না খেলি, তো কোথায় খেলব...এই ময়দানে তো আমরা খেলতেই পারি না। আমরা যদি না খেলি, তাহলে পড়ালেখার কী অবস্থা হবে? মোবাইল-কম্পিউটার চালাব? তারপর ব্লু হোয়েল গেইম খেলে যখন মরব, তখন বলা হবে তোমরা কেন ব্লু হোয়েল খেলেছিলে? আপনারা কেন মাঠ বন্ধ করছেন...আমার বাবা-দাদা এ মাঠে পর্যন্ত খেলেছেন, এত প্রাচীন এই মাঠ, এত আগের এই মাঠ। আপনারা এটাকে কীভাবে ধ্বংস করবেন?" . . . এই তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনের ঢেউ তাই আছড়ে পড়ে সব দিকে। সব প্রান্তের মানুষ জানিয়েছেন লড়াইয়ে সংহতি। কিন্তু এখন আমরা শুধু একমাত্র তেঁতুলতলা মাঠ নিয়ে তৃপ্ত নই। বড় কর্তাদের এখন নজর দেয়া কর্তব্য সারা দেশ ও শহরের প্রতিটি মাঠ-পার্ক-খোলা জায়গা আর জলাশয় রক্ষায়। রাষ্ট্রের কাছে শিশুদের যৌক্তিক জিজ্ঞাসার উত্তর চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রত্যেক ব্যক্তির জন্য ৯ বর্গমিটার খোলা জায়গা থাকা উচিত। কিন্তু বাস্তবে ঢাকা শহরে একজনের জন্য খোলা জায়গা আছে এক বর্গমিটারের কম। এ তথ্য সংবাদমাধ্যম মাফিক পাওয়া। শহরের প্রায় কোনো মাঠেই নেই খেলার অবকাঠামো। নিরাপত্তা ও পর্যাপ্ত সুবিধাহীনতায় নারী ও শিশুদের জন্য বেশিরভাগ মাঠই প্রবেশযোগ্য নয়। সন্ধ্যা বা রাতের বেলায় এগুলো এক কথায় বিপদজনক। সংবাদমাধ্যম সূত্রে আসল দশার উপাত্ত জানা যায়। ঢাকা শহরের বিদ্যমান বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ, ২০১০) অনুসারে, প্রতি ১২ দশমিক ৫ হাজার জনসংখ্যার জন্য দুই থেকে তিনটি খেলার মাঠ দরকার। যার প্রতিটির আয়তন হবে ন্যূনতম এক একর। সে হিসেবে রাজধানীতে খেলার সুবিধা নিশ্চিত করতে হাজারখানেক মাঠ প্রয়োজন। অথচ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ২০১৯ সালের গবেষণার তথ্য অনুযায়ী, ঢাকা শহরে খেলার মাঠ আছে ২৩৫টি, যার অধিকাংশই (১৪১ টি) প্রাতিষ্ঠানিক মাঠ, যেখানে এলাকাবাসীর প্রবেশাধিকার নেই। অনেক খেলার মাঠ বিভিন্ন ক্লাবের নামে দখলে। যেখানে পাড়া মহল্লার শিশু-কিশোররা যেতে পারেন না। আর খেলার সুযোগের তো প্রশ্নই আসেনা। অনেক খেলার মাঠ আবার বিভিন্ন মেলা কিংবা অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় সবার প্রবেশাধিকার রয়েছে এমন মাঠ আছে মাত্র ৪২টি। বিআইপির গবেষণা অনুযায়ী, ঢাকা শহরের মাত্র ১৬% এলাকার শিশু খেলার মাঠের পরিষেবার মধ্যে বাস করে। অবশিষ্ট ৮৪% এলাকার শিশুরা খেলার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। মনোবিজ্ঞানী ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, কম বয়সীদের দ্বারা অপরাধের মাত্রা এবং পার্কের সংখ্যা, খোলা জায়গা ও খেলার মাঠগুলোর মধ্যে একটি সরাসরি ও উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে। মোট কথা, খেলায় ব্যস্ত থাকলে শিশু, কিশোর ও তরুণদের অপরাধে জড়ানোর সুযোগ নেই। তাই খেলাকে নিছক ''খেলা'' হিসেবে দেখার সুযোগ নেই। সমাজ, অর্থনীতি, রাজনৈতিক দাপট - এই সব কিছুর সাথে আছে এর যোগ। বাসযোগ্য শহরের সাথে সম্পৃক্ত শিশু জন্য যুতসই খেলার মাঠ। রাষ্ট্র ও শহরকর্তারা খেলার জায়গার দখলদারিত্বে মদদ দিলে তা হবে শিশু, কিশোরদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। মাঠ বাঁচানোর লড়াইয়ে এ রাজনৈতিক প্রশ্ন উত্থাপন এ সময়ের নাগরিকদের জরুরি কাজ। দেশকর্তা বলেছেন, ''তেঁতুলতলা মাঠ ঈদ উপহার।'' ব্যাস! শুরু হয়ে গেল যেন আনন্দযজ্ঞ। কিন্তু ক্ষমতার তোষামদের বাইরে দাঁড়িয়ে ক'জন বাস্তবতায় চোখ রাখছেন? শুধু মাঠ না। ফেরত চাইতে হবে শহরের সব দখলকৃত জলাশয়ও। শুধু মিরপুর রূপনগর লেকের কথাই বলা যায়। ১৯৮৭ সালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান অনুসারে রূপনগর আবাসিক এলাকার এই লেকটির আয়তন ছিল প্রায় ২২ একর। রূপনগর আবাসিক প্রকল্পের এই লেকটি এখন দখলে দূষণে প্রায় ভরাট। বোঝারই উপায় নেই এ জলাধারের আগের মনোমুগ্ধকর রূপ। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) রূপনগর লেককে জলকেন্দ্রিক উন্মুক্ত স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন এখানে ঝুপড়ি ঘরে অনেক নিম্নবিত্ত মানুষ বাস করেন। তাদের কাছ থেকে স্থানীয় প্রভাবশালীরা ঘর ভাড়ার টাকা তোলেন বলে অভিযোগ রয়েছে। আরও অভিযোগ আছে, এ টাকার ভাগ স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসনের হাতে পর্যন্ত যায়। লেকের দখলদারিত্ব ও চাঁদা সিন্ডিকেট উচ্ছেদ জরুরি। এরপর নিম্নবিত্ত মানুষদের পুনর্বাসন করে রূপনগর লেকটির সংরক্ষণ এলাকাবাসীর দাবি। এটি তাদের জন্যে এক অনবদ্য বিনোদন কেন্দ্র হয়ে ওঠার সম্ভবনা রাখে। নিকট অতীতে আমরা দেখেছি হাতিরঝিল, ধানমণ্ডি লেক, গুলশান লেক, নিকেতন লেক সংরক্ষণ করে শোভা বৃদ্ধি করা হয়েছে। খেলার মাঠের মতো জলাধারের অভাবেও ধুঁকছে এ শহর। দখলদারিত্ব মুক্তির লড়াইয়ে তাই নতুন যুক্ততা হোক লেক। দম নেওয়ার জায়গা ফিরে আসুক গুমোট শহরে। তাই নাগরিকদের একই সাথে মাঠ ও লেক বাঁচাবার দাবি যৌক্তিক। আর এমন লাগাতার ভরাট ও দখলে শহরের ভূমি রূপের দশা কী হচ্ছে সেটিও স্পষ্ট। বিশ্বের ভূমিকম্প ঝুঁকিতে থাকা শহরের তালিকায় বরাবর ঢাকার অবস্থান সামনের সারিতে থাকে। বিপদ মাথায় নিয়ে তা সমাধানে উদ্যোগী হতে হবে। নইলে "প্রথমে যাবে ঘরদোর দোকানপাট তারপর হৃদয়।"... লেখক, ফ্রিল্যান্স সাংবাদিক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হাসান শাওনের জন্ম, বেড়ে ওঠা রাজধানীর মিরপুরে। পড়াশোনা করেছেন মনিপুর উচ্চ বিদ্যালয়, সরকারি বাঙলা কলেজ, বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনিস্টিটিউটে। ২০০৫ সাল থেকে তিনি লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত। কাজ করেছেন সমকাল, বণিক বার্তা, ক্যানভাস ম্যাগাজিন ও আজকের পত্রিকায়। ২০২০ সালের ১৩ নভেম্বর হাসান শাওনের প্রথম বই "হুমায়ূনকে নিয়ে" প্রকাশিত হয় | 8 |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে 'ট্রেনিং অন দি ইউজ অব টার্নেটইন ফর প্লেগারিজম চেকিং' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের আইকিএসি দপ্তরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম সভাপতিত্বে এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. ইশরাত ইবনে ইসমাইল। এ কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। | 6 |
করোনাভাইরাসের কারণে ক্রেডিট কার্ড গ্রাহকদের সব ধরনের জরিমানা মওকুফের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রেডিট কার্ডের গ্রাহকেরা আগামী ৩১ মে পর্যন্ত এ সুবিধা পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তা ছাড়া গত ১৫ মার্চ থেকে যাঁদের বিল বকেয়া হয়েছে ও এ জন্য জরিমানা আরোপ হয়েছে, তা আদায় করা যাবে না। আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে বিভিন্ন দেশও একই সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়, অনেক ক্ষেত্রেই ক্রেডিট কার্ড গ্রাহকদের পক্ষে প্রদেয় বিল নির্ধারিত সময়ে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে গ্রাহকদের আর্থিক সামর্থ্য ও চলমান অন্যান্য সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় বিলম্ব ফি বা জরিমানা মওকুফের সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে যেসব ক্রেডিট কার্ড গ্রাহকের বকেয়া বিল পরিশোধের শেষ সময় ১৫ মার্চ বা তার পরে, সেসব ক্ষেত্রে বিল নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারলে কোনো ধরনের বিলম্ব ফি নেওয়া হবে না। আবার এই সময়ের মধ্যে কেউ বিলম্ব ফি প্রদান করলে, তা সংশ্লিষ্ট গ্রাহককে পরবর্তী সময়ে তার বিলের সঙ্গে সমন্বয় করে দিতে হবে। এ নির্দেশনা ১৫ মার্চ থেকে কার্যকর হবে ও ৩১ মে পর্যন্ত বলবৎ থাকবে। এর ফলে যেসব গ্রাহকের গত ১৫ মার্চ থেকে বিল পরিশোধের সময় শুরু হয়েছে, তাঁরা ৩১ মে পর্যন্ত বিনা জরিমানায় বিল দিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত দেশে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা ১২ লাখ ৩ হাজার ৪২৭ জন। গত জুনে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ১ হাজার ১৩১ কোটি টাকা। | 0 |
বঙ্গবন্ধু ও সমসময়িক রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কানাডা প্রবাসী অ্যালভীন দীলিপ বাগচীর 'বাংলার স্থপতি' নামে প্রকাশিত ৬ খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে।আজ সোমবার জাতীয় প্রেসক্লাব বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ও ড. আম্বেদকর ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন।আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই লিখেছেন। কিন্তু দীলিপ বাগচী তাঁর বইটি খণ্ডে খণ্ডে লিখেছেন। একজন ব্যক্তিকে নিয়ে খণ্ড খণ্ড করে লেখা একটা বিরল ঘটনা মনে হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন খণ্ডে লেখায় লেখকের আন্তরিকতা রয়েছে বিষয়টি প্রকাশ করে। বঙ্গবন্ধুর নানা বিষয় নিয়ে লেখা যায় এবং বঙ্গবন্ধুকে নানাদিক থেকেও দেখা যায়। বাংলার স্থপতি নামটিও যথার্থ হয়েছে।তিনি আরও বলেন, একসময় বঙ্গবন্ধুকে মানুষের কাছে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। এখন বঙ্গবন্ধুকে আর ভুলে যাওয়ার সুযোগ নাই। বঙ্গবন্ধু এখন বাঙালির অস্তিত্বে, মন ও মননে রয়েছেন। 'বাংলার স্থপতি' বইটিতে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখক অনেক সাহসী উচ্চারণ করেছেন। তিনি অকপটে বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন। আমি আশা করব বইটি বঙ্গবন্ধু কর্নারগুলোতে রাখা হবে। যাতে সবাই পড়তে পারে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু সব সময়ই শোষিত মানুষের পক্ষে ছিলেন। যখন এই পৃথিবীতে পুঁজিবাদ রাজত্ব করছিল ঠিক তখনো সংবিধানে বঙ্গবন্ধু সমাজতন্ত্র রাখার মতো উদ্যোগ নিয়েছেন। আমরা জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু। বঙ্গবন্ধু সংবিধানে সমাজতন্ত্র জোর করে নয়, বরং মানুষের মন জয় করে সন্নিবেশিত করেছেন। 'বাংলার স্থপতি' বইটি বঙ্গবন্ধু চর্চা অব্যাহত রাখবে। এর মাধ্যমে আমাদের সন্তানরা বঙ্গবন্ধু নিয়ে আরও বেশি করে জানবে।বইয়ের লেখক অ্যালভীন দীলিপ বাগচী বলেন, 'আমি যা পাহাড় তাঁকে পাহাড় হিসেবেই দেখি। যেটা ভালো বা মন্দ আমি আমার লেখায় সেটাই বলি। সেখানে কে বিরাগভাজন হয় আমি তা ভেবে দেখি না।' | 6 |
ওয়াসার মাধ্যমে পাইপ লাইনে সরবরাহকৃত পানি মানুষ খেতে পারছে না, পানিতে মলসহ নানা জাতীয় ক্ষতিকারক নোংরা মিশে থাকছে, এছাড়া একটু বৃষ্টি হলেই হাটু পানিসহ ওয়াসার কার্যক্রম সম্পর্কে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। রবিবার (২০ অক্টোবর) জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি আ. স. ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য ইসমাত আরা সাদেক, মাহবুব উল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম এবং মুহিবুর রহমান মানিক অংশ গ্রহণ করেন। এসময় কমিটি ওয়াসার পানি যাতে সরাসরি নাগরিকরা পান করতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এবং ঢাকা শহরের যে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয় সে সব জায়গায় জলাবদ্ধতা নিরসনে বর্ষার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সুপারিশ করেছে। এ সময় ঢাকা ওয়াসার অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কমিটি বৈঠকে সুপারিশ করে। এছাড়াও ঢাকা ওয়াসার কোন কর্মকর্তা/কর্মচারী যেন দুর্নীতি অনিয়মের আশ্রয় গ্রহণ না করে সে জন্য সতর্ক থাকতে সুপারিশ করে কমিটি। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। | 6 |
রাজধানী কিয়েভে রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের 'রেডিও লিবার্টির' নারী সাংবাদিক ভেরা গিরিচ নিহত হয়েছেন। রেডিও লিবার্টির জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় নিজের বাড়িতেই ছিলেন গিরিচ। তিনি সহকর্মীদের কাছে মেধাবী, দয়ালু ও সত্যিকারের পেশাদার মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কিয়েভের মেয়র ওই এলাকায়ক্ষেপণাস্ত্র হামলার পর একটি মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছেন। তবে তিনি গিরিচের পরিচয় নিশ্চিত করেননি। সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/নাজমুল | 3 |
পটুয়াখালী-দশমিনা আন্তজেলা সড়কটি সংস্কার করা হলেও বর্ষায় বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক দিয়ে চলাচলে ভোগান্তিতে দশমিনা ও বাউফল উপজেলার প্রায় ৬ লাখ মানুষ। স্থানীয়দের দাবি, যেনতেন সড়ক উন্নয়ন না করে টেকসই উন্নয়ন করা হোক।সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দশমিনা ভায়া বাউফলের ভাঙা সেতু হয়ে লোহালিয়া খেয়াঘাট পর্যন্ত ২১ কিলোমিটার সড়কটিতে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে গাড়ি ঠেলাঠেলি নিয়ে দীর্ঘপথ অতিক্রম করতে প্রায় এক থেকে দেড় ঘণ্টার অধিক সময় চলে যায়।অন্তরা পরিবহনের সুপারভাইজার আনোয়ার আনু জোমাদ্দার জানান, ভাঙাচোরা সড়ক দিয়ে গাড়ি চলাচলে মেশিনারি পার্স নষ্ট হয়ে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। দশমিনা থেকে পটুয়াখালী সদরে নিয়মিত যাতায়াতকারী আইনজীবী, ফুয়াদ হোসেন ও শহিদুল ইসলাম জানান, যেখানে ৩০-৩৫ মিনিটের অধিক সময় লাগার কথা নয়, সেখানে এক দেড় ঘণ্টার অধিক সময় চলে যায়। এ কারণে যথাসময়ে আদালতে উপস্থিত হতে পারি না।বেতাগী সানকিপুর ইউনিয়নের মো. সাইরুল ও ইউপি সদস্য ফিরোজ আলম জানান, বাউফলের ভাঙা সেতু এলাকা থেকে দশমিনা উপজেলা সদর পর্যন্ত প্রায় ৮-৯ কিলোমিটার সড়কের অধিকাংশ বড় বড় গর্ত ও খানাখন্দ হওয়ায় ভোগান্তি পোহাতে হয় পটুয়াখালী সদরে জরুরি কাজের জন্য যাওয়া মানুষের। তাঁদের দাবি, প্রতি বছর যেনতেন সড়ক উন্নয়ন না করে টেকসই উন্নয়ন করা হোক।দশমিনা উপজেলার স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান পঞ্চমালি বলেন, 'দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরি সেবা দানে প্রসূতি অথবা অন্য যে কোনো রোগী পটুয়াখালী অথবা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি কালাইয়া বাউফল হয়ে দীর্ঘ সময় পার হয়ে যেতে হয়। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। ওই রাস্তাটি দশমিনা বাসির জন্য জরুরি।'স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দশমিনা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন জানান, ওই সড়কটির দশমিনা অংশের সাড়ে ৪ কিলোমিটার সংস্কারের জন্য দরপত্র হয়েছে।' | 6 |
সোনাগাজীর মাদ্রাসা ছাত্র আরাফাত হোসেন (৯) এর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান শিক্ষক মোশারফ হোসেন (৪২) । ওই ছাত্রকে বলাৎকারের পর বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার ভয়েই হত্যার পথ বেছে নেন বলে আদালতকে জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.জাকির হোসেনের আদালতে মোশারফের দেয়া জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। মোশারফ হোসেন উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষীগঞ্জ হাফেজ সামছুল হক (রঃ) নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক। তার বাড়ী ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ উপজেলায়। নিহত আরাফাত একই মাদরাসা ও এতিমখানার ছাত্র এবং স্থানীয় চরমজলিশপুর ইউনিয়নের ছয়আনি গ্রামের নাজের কোম্পানীর বাড়ির ফানা উল্লাহর ছেলে। উল্লেখ্য, গত ২২ আগস্ট মাদরাসার পাশ্ববর্তী একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। | 6 |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার করোনাভাইরাসের টিকা নেবেন। এদিন দুপুর ২টার পর রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তিনি টিকা নেবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, খালেদা জিয়া মডার্নার টিকা নেবেন। টিকার জন্য গত ৮ জুলাই সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন ফরম পূরণ করেন বিএনপি চেয়ারপারসন। নিবন্ধন ফরমে উল্লেখিত মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠিয়ে টিকা দেওয়ার তারিখ জানানো হয়ে থাকে। শনিবার তিনি এসএমএস পান বলে তার এক চিকিৎসক জানান। সাবেক এই প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হয়ে টানা ৫৩ দিন হাসপাতালে ছিলেন। গত ১৯ জুন তাকে বাসায় আনা হয়েছে। ওই চিকিৎসক জানান, বাসায় আনার পরও তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখন তিনি ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। | 6 |
সৌম্যক সাহা নামের এক শিক্ষার্থী সকাল সকাল ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন। দেড় ঘণ্টা ধরে তিনি প্রায় একই জায়গায় আছেন। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাওয়ায় হাঁটু গেড়ে বসে ছিলেন লাইনে। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে লাইনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন ভোটাররা। অনেকে লাইনেই হাঁটু গেড়ে বসে রয়েছেন। ভোট দিতে এত দীর্ঘ সময় লাগা নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় ভোটারদের। তাঁদের প্রশ্ন, ভোটের লাইন এগোয় না কেন? ছাত্রলীগ ছাড়া অন্য প্যানেলের প্রার্থীদের সন্দেহ, ভোট দিতে কৃত্রিমভাবে সময় বেশি নেওয়া হচ্ছে। যাতে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ভোট না দিয়ে ভোটাররা চলে যান। তবে নির্বাচনের দায়িত্ব পালনরত শিক্ষকেরা জানান, ৩৮টি করে (ডাকসু ও হল সংসদ মিলে) ভোট দিতে হচ্ছে বলে ভোট গ্রহণে দীর্ঘ সময় লাগছে। সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে। বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণের কথা রয়েছে। জগন্নাথ হলে লাইনে দাঁড়িয়ে থাকা সৌম্যক সাহা প্রথম আলোকে বলেন, 'দেড় ঘণ্টা ধরে প্রায় একই জায়গায় অপেক্ষা করছি। সামনের দিকে এগোতে পারছি না। সামনে কী হচ্ছে, বুঝতে পারছি না।' সৌম্যক সাহার পাশে থাকা দু-তিনজন ভোটার বলেন, বেশ কয়েকজন লাইনে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ভোট না দিয়ে চলে গেছেন। লাইন থেকে সামনে এগিয়ে গিয়ে দেখা গেল, ভোট কক্ষে যাওয়ার পথে আর্চওয়ে দিয়ে খুব ধীরগতিতে দু-একজন করে শিক্ষার্থীকে ভেতরে ঢোকানো হচ্ছিল। এ সময় আশপাশে ছাত্রলীগ-সমর্থক প্রার্থীদের ছবিযুক্ত কার্ড গলায় ঝুলিয়ে বেশ কয়েকজনকে আর্চওয়ের আশপাশ ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হল প্রভোস্টের অনুমতি নিয়ে ভোটকক্ষের সামনে গিয়ে দেখা গেল, সেখানেও ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। নির্বাচনে দায়িত্ব পালরত কয়েকজন শিক্ষক জানালেন, একসঙ্গে ৩৮টি ভোট দিতে সময় লেগে যাচ্ছে। তাঁদের মতে, ভোটের সময় আরও বাড়ানো উচিত ছিল। এর আগে পৌনে ১০টার দিকে সলিমুল্লাহ মুসলিম হলে গিয়েও দেখা গেল প্রায় একই চিত্র। বাইরে দীর্ঘ লাইন। ভেতরে ঢোকানো হচ্ছে গুনে গুনে কয়েকজনকে। দীর্ঘ সময় লাগা নিয়ে লাইনে থাকা ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন। সুজায়ের উল্লাহ ভুঁইয়া নামের এক ভোটার বলেন, তিনি সকাল ৮টা ১০ মিনিটে লাইনে দাঁড়িয়েছেন। এখন পৌনে ১০টা বাজে। এখনো ভোট দিতে পারেননি। সেখানেও ভোটার লাইনের আশপাশে ছাত্রলীগের সরব উপস্থিতি দেখা গেলেও অন্য প্যানেলগুলোকে সেভাবে দেখা যায়নি। সলিমুল্লাহ মুসলিম হলে লাইনে দাঁড়ানো কয়েকজন ভোটার ক্ষোভ প্রকাশ করে বলেন, যে গতিতে ভোট চলছে, তাতে কোনো অবস্থাতেই সব ভোটার ভোট দিতে পারবেন না। তবে নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষকেরা বলেছেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে, যেসব ভোটার হলে এসে লাইনে দাঁড়াবেন, তাঁদের সবার ভোট নেওয়া হবে। বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হলে গিয়েও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ছাত্রলীগের বাইরে অন্য প্যানেলের একাধিক প্রার্থীর অভিযোগ, কৃত্রিমভাবে লাইনের গতি কমিয়ে দেওয়া হচ্ছে। ইচ্ছে করে ভোটে সময় বেশি নেওয়া হচ্ছে। যাতে অনেক ভোটার ভোট না দিয়ে চলে যান বা যাঁরা এখনো ভোট দিতে আসেননি, তাঁরা যেন আগ্রহ হারিয়ে ভোট দিতে না আসেন। দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর বহুল আলোচিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেল ও স্বতন্ত্র অবস্থান থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ২১ জন শিক্ষার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ১৪ জন। আরও পড়ুন:কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ পরিবর্তন, ভোট শুরু | 9 |
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আমিরুজ্জামান মোহাম্মদ সামসুল আরেফিন নিরুদ্দেশ নাকি সেলফ কোয়ারেন্টাইনে আছেন তা নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য বিভাগের লুকোচুরি চলছে। গাংনী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ রিয়াজুল আলম ডা. আরেফিনের নিরুদ্দেশ হবার ঘটনা নিশ্চিত করলেও তার সেলফ কোয়ারেন্টাইনে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সহকর্মী ডা. মো. সজিব উদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রিয়াজুল আলম সাংবাদিকদের জানিয়েছেন ডা. আমিরুজ্জামান মোহাম্মদ সামসুল আরেফন কয়েকদিন ধরে নিখোঁজ। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তিনি কোনো ছুটির দরখাস্ত না দিয়ে ৩ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তার মোবাইল ফোন ও বাসায় খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে। তবে ডা. আরেফিনের ঘনিষ্ট জন ও সাবেক সহকর্মী ডা. মো. সজিব উদ্দিন জানিয়েছেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মেডিকেল অফিসার ডা. সামসুল আরেফিনকে নিয়ে বেশ কয়েকটি পত্রিকায় বিভ্রান্তমূলক নিউজ পরিবেশিত হয়েছে, নিউজে তাকে নিখোঁজ বলে উল্লেখ করা হয়েছে। ডা. আরেফিন বেশ কয়েকদিন থেকেই অসুস্থ বলে জানতাম। একজন প্রবাসী রোগীকে চিকিৎসা দেবার পর তিনি অসুস্থ হয়ে পড়লে সতর্কতার অংশ হিসেবে তিনি সেলফ কোয়ারেন্টাইনে চলে যান। তার সাথে কথা হয়েছে, গ্রামের বাড়িতে তিনি ভালো আছেন। বিডি প্রতিদিন/আল আমীন | 6 |
চলতি বছর এশিয়া জুড়ে চরম আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের, বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ, আর্থিক ক্ষতি হয়েছে কয়েকশ বিলিয়ন ডলারের, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপক প্রভাব ফেলেছে অবকাঠামো এবং বাস্তুতন্ত্রের ওপরেও। একই সঙ্গে খাদ্য ও পানির নিরাপত্তাহীনতা, স্বাস্থ্য এবং পরিবেশগত ঝুঁকি বেড়ে সামগ্রিকভাবে হুমকির মুখে পড়েছে টেকসই উন্নয়ন।গতকাল মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) 'এশিয়া জলবায়ু পরিস্থিতি ২০২০' শীর্ষক বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।প্রতিবেদনে কার্বন নিঃসরণ, তাপমাত্রা, বৃষ্টিপাত এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, খরা, দাবানলসহ জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে, যার প্রভাব রয়েছে আর্থসামাজিক ক্ষেত্রে।করোনা মহামারির মধ্যেই হিমালয়ের চূড়া থেকে শুরু করে নিচু উপকূলীয় অঞ্চল, ঘনবসতিপূর্ণ শহর থেকে মরুভূমি পর্যন্ত এবং আর্কটিক থেকে আরব সাগর পর্যন্ত এশিয়ার প্রতিটি অংশ কীভাবে ২০২০ সালে জলবায়ু পরিবর্তনের ফলে প্রভাবিত হয়েছে সেসব বিষয় তুলে ধরা হয়েছে ডব্লিউএমওর প্রতিবেদনে।সংস্থাটির মহাসচিব পেট্টেরি তালাস বলেছেন, 'আবহাওয়া এবং জলবায়ু বিপর্যয় এশিয়ার অনেক দেশে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, যা প্রভাবিত করেছে কৃষি ও খাদ্য নিরাপত্তাকে। সব মিলিয়ে, এসব প্রভাব দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে, বিশেষ করে জাতিসংঘের ২০৩০ এজেন্ডা এবং স্বতন্ত্রভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে।'এদিকে ২০২০ সালে এশিয়া রেকর্ড উষ্ণতম বছর পার করেছে এবং এ বছরের গড় তাপমাত্রা ১৯৮১ থেকে ২০১০ সালের গড়ের চেয়েও ১ দশমিক ৩৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে উল্লেখ করা হয়েছে ডব্লিউএমওর প্রতিবেদনে।এ ছাড়া ২০২০ সালে বন্যা এবং ঝড়ের কারণে এ অঞ্চলের প্রায় ৫ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৫ হাজারের বেশি। তবে ২০২০ সালে প্রাণহানির এই সংখ্যা গত দুই দশকের মধ্যে বছরে গড় মৃত্যুর হিসেবে সর্বনিম্ন।গত দুই দশকে প্রত্যেক বছর গড়ে অন্তত ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বন্যা, ঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে। এশিয়ার বিভিন্ন দেশে বন্যা এবং ঝড়ের আগাম পূর্বাভাষ ব্যবস্থার সুফল হিসেবে প্রাণহানি কমেছে বলে জানিয়েছে ডব্লিউএমও। | 3 |
কেশবপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল বুধবার উপজেলার নৌকা প্রতীক পাওয়া ৭ চেয়ারম্যান প্রার্থী এ শ্রদ্ধা জানান।শ্রদ্ধা জানানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন, কেশবপুর সদরের গৌতম রায়, উপজেলার ত্রিমোহিনী ইউপির শেখ অহিদুজ্জামান, মজিদপুর ইউপির মনোজ কুমার তরফদার, পাঁজিয়া ইউপির জসীম উদ্দীন, সুফলাকাটি ইউপির গোলাম কিবরিয়া মনি, গৌরিঘোনা ইউপির এস এম হাবিবুর রহমান ও হাসানপুর ইউপির তৌহিদুজ্জামান। বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। | 6 |
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। সকাল ১০টায় মাঠে নামে দুই দল। গতকাল দ্বিতীয় দিনে প্রথম ইনিংসেবাংলাদেশ ১৪৩ রানে গুটিয়ে গেলে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। এখন ক্রিজে আছেন ওপেনার হ্যামিলটন মাসাকাদজা ও ব্রায়ান চারি। জিম্বাবুয়ের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৪ রান। | 12 |
আগামী ২০২২ সালের এসএসসি পরীক্ষা ৩০ শতাংশ সিলেবাসের উপর নেয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে চকরিয়ায় শিক্ষার্থীরা। এ সময় কক্সবাজার-মহাসড়ক অবরোধ করে তারা। সোমবার সকাল ১১টায় চকরিয়ার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের '২২ সালের শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ করে। প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করার পর চকরিয়া উপজেলা পরিষদ কার্যালযের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। উল্লেখ্য, শিক্ষামন্ত্রণালয় ৭০ শতাংশ সিলেবাসের উপর আসন্ন '২২ সালের এসএসসি পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের দাবি, তাদের মাত্র ৩০ শতাংশ সিলেবাস শেষ করানো হয়েছে, তাহলে ৭০ শতাংশ সিলেবাসের উপর কেন পরীক্ষা নেয়া হবে? | 6 |
এক হাজারেরও বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে পড়াচ্ছে ছাত্রলীগ। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বিনা ফিতে এ অনলাইন ক্লাস করছেন।' ড. এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স একাডেমি' এর সহায়তায় ১০০ জন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ছাত্রলীগের নেতা-কর্মী এ কার্যক্রম পরিচালনা করছেন।কার্যক্রমটির কো-অর্ডিনেটর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক খন্দকার হাবীব আহসান। তিনি জানান, গত বছর অক্টোবর থেকে ড. এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স একাডেমি ১৫ জন অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিয়ে ৬৫ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে শিক্ষা সহায়তা দেওয়ার নিয়মিত কার্যক্রম শুরু করে। এই বছর করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময়কাল বৃদ্ধি পাওয়ায় নতুন উদ্যমে কাজ শুরু করে। সব মিলে আজ দিন পর্যন্ত এ কার্যক্রমে রেজিস্ট্রেশন করা নিয়মিত শিক্ষার্থী সংখ্যা ১০৬৮ জন। ৬৩ জন শিক্ষকের মাধ্যমে এরা শিক্ষা সহায়তা নিচ্ছেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা পর্যন্ত। সম্প্রতি এই ক্লাসে শিক্ষার্থী সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন ৩-৪টি ব্যাচে গড়ে ৮০ থেকে ১০০ জন শিক্ষার্থী নতুন করে যুক্ত হচ্ছেন।প্রত্যেক শিক্ষক ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপের শিক্ষার্থীদের সপ্তাহে অন্তত তিন দিন পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, আইসিটি, ইংরেজি বিষয়ে অনলাইনে জুম এবং গুগল মিটের মাধ্যমে ক্লাস নিচ্ছেন। এটি বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এটি একটি স্বেচ্ছাসেবী কার্যক্রম। এই কার্যক্রমটি পরিচালনার জন্য কারও কাছ থেকে কোন ধরনের আর্থিক সহায়তা নেওয়া হচ্ছে না। ১০০ জন শিক্ষকের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, রাঙামাটি মেডিকেল কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বহির্বিশ্বে রাশিয়া, কানাডায় সহ কয়েকটি দেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।সহায়তাটি থেকে উপকৃত হচ্ছে দেশের আটটি বিভাগেরই শিক্ষার্থীরা। এখানে নটরডেম কলেজ, রেসিডেনসিয়াল মডেল কলেজ, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ক্যাডেট কলেজ সমূহের এবং জিলা স্কুল গুলোর শিক্ষার্থীরা যেমন রয়েছে তেমনি গ্রামের স্কুল কলেজ এবং মাদ্রাসার বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাও রয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা বিনা মূল্যে সহায়তাটি নিতে পারবে। তবে এ ক্ষেত্রে শর্ত হচ্ছে-মুক্তিযুদ্ধের সপক্ষের, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনা লালনকারী হতে হবে। এই কার্যক্রমে যুক্ত হতে যোগাযোগ করতে হবে ০১৭৪০০০০০৭৫ বা ০১৯৭১৪৮৫২৬৬ নম্বরে; / ফেসবুক পেজ বা [] ইমেইল ঠিকানায়।গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট হাইস্কুলের শিক্ষার্থী ফাতেমা তুজ জহুরা। তিনি ড. এম এ ওয়াজেদ মিয়া সাইন্স একাডেমিরও একজন শিক্ষার্থী। তিনি বলেন, করোনার সময় যেখানে সব ধরনের প্রাইভেট, টিউশন বন্ধ হয়ে গেলে ছাত্রলীগের ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। আমাদের যে সমস্ত ভাইয়েরা ক্লাস নেন তারা খুব ভালো পড়ান। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।রংপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রিফাত হাসান। তিনি বলেন, আমার আগে যে লেকিংসগুলো ছিল তা অনেকটা সমাধান হয়েছে। দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের ক্লাস নেন। এ জন্য আমি খুব গর্ব অনুভব করি।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাফকাত আর রুম্মান।। তিনি ড. এম এ ওয়াজেদ মিয়া সাইন্স একাডেমিরও একজন ক্লাস কন্ডাক্টর। যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্রলীগের উদ্যোগে প্রথমে যখন আমরা ক্লাস নেওয়া শুরু করি তখন আমার মনে হলো দেশের এই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা শহরের শিক্ষার্থীদের মতো সমান সুযোগ পাচ্ছে না। আমরা যখন তাদের প্রপার গাইডলাইন দিতে শুরু করি তখন তারা খুব আগ্রহ নিয়ে শিখতে থাকে। তাদের শেখানোর মাধ্যমে আমরাও শিখছি। সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রলীগের উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ড. এম এ ওয়াজেদ মিয়া সায়েন্স একাডেমির কো-অর্ডিনেটর খন্দকার হাবীব আহসান বলেন, ছাত্ররাজনীতি করার সুবাদে 'ছাত্ররাজনীতি হোক শিক্ষার্থীদের জন্য' স্লোগানে আমরা নিয়মিত শিক্ষার্থী সংশ্লিষ্ট কাজ করে আসছি। সেই দায়বদ্ধতা থেকেই করোনা শুরুর পর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের এ কার্যক্রম। তা ছাড়া বৈশ্বিক শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক প্রতিযোগিতায় আমাদের প্রতিযোগী হতে হলে স্কুল কলেজ বন্ধ থাকলেও আমাদের তরুণ প্রজন্মকে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে শিক্ষা ব্যবস্থা গতিশীল রাখার বিকল্প নেই।তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় বাণিজ্য প্রতিরোধ করতে স্কুল কলেজের বাইরে শিক্ষা বিনিময়ের মাধ্যমটি বাণিজ্যিক কোচিং নির্ভর না হয়ে স্বেচ্ছাসেবী কার্যক্রম হোক এটাও প্রত্যাশা। বাংলাদেশ ছাত্রলীগ এ দেশের যেকোনো সংকটে পূর্বের ন্যায় সময়োপযোগী কাজ করে সংকট মোকাবিলা করবে এটাই বঙ্গবন্ধুর আদর্শিক শিক্ষা, এটাই দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা। কার্যক্রমটি সফলভাবে চলমান রাখতে যারা আর্থিক সুবিধা পাওয়া ছাড়াই নিয়মিত ক্লাস নিচ্ছেন এবং যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিচ্ছেন তাদের এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। | 1 |
জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ বৈঠকে আফগানিস্তান পরিস্থিতি উত্থাপন করলো ভারত। ভারতের পক্ষ থেকে পরোক্ষ ভাবে তালেবানকে বার্তা দেওয়া হয় বৈঠকে। বৈঠকে বলা হয়, 'ভারত আশা করছে যে আফগানিস্তান প্রতিবেশী দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠবে না। আশা করা হচ্ছে যে আফগান মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে হামলা চালাবে না লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলি।' মঙ্গলবার বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ইন্দ্রা মানি পান্ডে বলেন, আফগানিস্তান একটি কবরে পরিণত হয়েছে। পুরো দেশটিতে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। দেশটির সবাই এখন খুবই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। এখন দেশটিতে সহিংসতা ও মৌলিক অধিকার নিয়ে শংকিত আফগান জনগণ। এদিকে, আফগানিস্তান ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় মোদি লেখেন, আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা নিয়ে, 'বন্ধু' পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে দু-পক্ষের সহযোগিতাসহ, ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক এজেন্ডার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ ইস্যুগুলিতে পরামর্শ চালিয়ে যেতে আমরা উভয়েই রাজি।' সূত্র: হিন্দুস্তান টাইমস। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
ইউক্রেন সীমান্তে সৈন্যসমাবেশকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা সামরিক মিত্রের বাদানুবাদ দিনকে দিন ভয়ংকর আকার নিচ্ছে। আর সেই বাদানুবাদের বিস্ফোরণ দেখা গেছে, গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ইউরোপীয় নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে। ওই বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেন, দেশটি তার ঘরের পাশে ন্যাটো সামরিক জোটের নতুন কোনো তৎপরতা সহ্য করবে না। খবর বিবিসি বাংলার। ল্যাবরভ আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট এ বার্তা লঙ্ঘন করলে ইউরোপে আবারও যুদ্ধ বাঁধতে পারে। এ সময় তিনি ইউরোপকে আবারও 'যুদ্ধের দুঃস্বপ্ন' দেখতে হবে বলে মন্তব্য করেন। সুইডেনের বৈঠকে রাশিয়া ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি হলো ন্যাটো জোটকে ইউরোপের আগে নতুন কোনো বিস্তৃতির চেষ্টা বন্ধ করতে হবে। এ প্রস্তাবের ব্যাপারে অ্যান্টনি ব্লিঙ্কেন এখন পর্যন্ত কোনো কিছু বলেননি। তবে তিনি পাল্টা সতর্ক করে বলেছেন, ইউক্রেনে অভিযান চালালে রাশিয়াকে 'ভয়াবহ পরিণতি' ভোগ করতে হবে। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল ও ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চল ডনবাসে সশস্ত্র বিদ্রোহকে কেন্দ্র করে দেশটির সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে গত সাত বছর ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে। বিশ্লেষকরা বলছেন, দিন যত এগোচ্ছে ততই এ টানাপোড়েন গভীর হচ্ছে। অনুমান করা হচ্ছে, একে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হতে পারে। সুইডেনে বৃহস্পতিবারের বৈঠক হয়েছে ইউক্রেন সীমান্তে ৯০ হাজারের বেশি রুশ সৈন্য সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, উভয় পক্ষই ইউক্রেন নিয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছেন। এমনকী অদূর ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের বিষয়েও কথা হয়েছে। তবে বৈঠকটি কবে হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের জুনেও পুতিন ও বাইডেনের মধ্যে বৈঠকে ইউক্রেনে সৈন্য সমাবেশের বিষয়ে আলোচনা হলেও তাতে কোনো কাজ হয়নি রাশিয়ার নতুন করে সৈন্য সমাবেশের ঘটনায় সেটি স্পষ্ট। | 3 |
আইসিসি নারী বিশ্বকাপে মঙ্গলবার ভারতের বিপক্ষে ১১০ রানে হেরেছে টাইগ্রেসরা। ভারতের ২২৯ রানের জবাবে খেলতে নেমে ৪০.৩ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় নিগার সুলতানা বাহিনীর ইনিংস। মঙ্গলবার (২২ মার্চ) ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে লাল-সবুজে প্রতিনিধিরা চাপে পড়ে গেলে ষষ্ঠ উইকেটে হাল ধরেন সালমা খাতুন। সাবেক এই টাইগ্রেস অধিনায়কের ব্যাটিং দৃঢ়তায় ১০০ পার করতে সমর্থ হয় বাংলাদেশ। মোরশেদাকে নিয়ে ইনিংস গোড়াপত্তন করতে নামেন শারমিন আক্তার। দলীয় ১২ রানের মাথায় শারমিন আক্তারের উইকেট হারায় লাল-সবুজে প্রতিনিধিরা। ওপেনার শারমিন ১৭ বল মোকাবেলা করে ৫ রান করেন। দলের নির্ভরযোগ্য ব্যাটার ফারজানা হক পিংকি এই বিশ্বকাপে দুটো হাফ সেঞ্চুরি হাঁকালেও আজ ভারতের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি তিনি। দলীয় ২৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এ সময় নিগার সুলতানা ১২ বল মোকাবেলা করে ৩ রানে আউট হন। দীর্ঘক্ষন ক্রিজে থেকে ৫৪ মোকাবেলা করে ১৯ রানে আউট হন মুর্শিদা। ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। রোমানা ২ রান করে আউট হলে চাপে পড়ে যায় টাইগ্রেসরা। দলের চরম বিপদে ৩৫ থেকে ৩২ রান করে আউট হন সালমা খাতুন। অবশিষ্ট ব্যাটারদের চেষ্টায় শেষ পর্যন্ত ১১৯ রান করতে সমর্থ হন সালমা- ফারজানারা। ভারতের বিপক্ষে হারার ফলে ৫ ম্যাচ শেষে নিগার সুলতানা দের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। ৫ ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্টও ২। আট দলের পয়েন্ট টেবিলে বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। আজ বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করলো ভারত। ৬ ম্যাচ শেষে মিতালি রাজদের পয়েন্ট ৬। আজ নিউজিল্যান্ড ইন্সিডেন্ট পার্কে বাংলাদেশের ইনিংসের ধ্বস নামান রানা। এই ভারতীয় বোলার ৩৪ রানে তুলে নেন ৪ উইকেট। এরআগে নারী বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের সেডন পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মিতালি রাজ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে ভারত। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ ভারতের বিপক্ষে জিততে হলে ২৩০ রান করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে পূজা বস্ত্রাকার ৩৩ বলে ৩০ রান, ইয়াসটিকা ভাটিয়া ৮০ বলে ৫০, স্নেহা রানা ২৩ বলে ২৭ এবং মান্দানা ৫১ বলে ৩০ রান করেন। বাংলাদেশ বোলারদের মধ্যে রিতু মনি ৩৭ রানে তিনটি, নাহিদা আক্তার ৪২ রানে দুটি এবং জাহানারা আলম ৫২ রানে ১ উইকেট লাভ করেন। | 12 |
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার "বি" ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৫টায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ২৪ অক্টোবর সারাদেশে ২২টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের "বি" ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে তিন হাজার আসনের বিপরীতে আবেদন করেন ৬৭ হাজার ১১৭ জন পরীক্ষার্থী। ১ নভেম্বর বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ২২টি কেন্দ্রে বাণিজ্য বিভাগের "সি" ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, পরীক্ষার ফল ওয়েবসাইট থেকে জানা যাবে। পরীক্ষার ১০০ নম্বরের ভেতর ৯৩.৭৫ পেয়ে এক শিক্ষার্থী প্রথম হয়েছেন। এ ছাড়া সর্বনিম্ন স্কোর মাইনাস ৭ পেয়েছেন এক শিক্ষার্থী। | 6 |
মৌসুমী। ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী। ১৯৯৩ সালের ২৫ মার্চ সোহানুর রহমান সোহানের 'কেয়ামত থেকে কেয়ামত' ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় তার। এ বছর তিনি চলচ্চিত্র অভিনয়ের ২৫ বছর পার করেছেন। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রথমবার সভাপতি পদে লড়ছেন তিনি। নির্বাচনে অংশগ্রহণের নানা প্রসঙ্গ নিয়ে কথা হলো তার সঙ্গে- ১৯৮৪ সালে শিল্পী সমিতির প্রথম নির্বাচন থেকে আজ পর্যন্ত কোনো অভিনেত্রী সভাপতির পদে নির্বাচন করেননি। আপনি কী মনে করে এলেন? এটা তো ভয়ঙ্কর কোনো স্থান নয় যে অভিনেত্রীদের আসতে ভয় পেতে হবে। রাজনৈতিক দলাদলি এবং হুমকি-ধমকিরও কোনো বিষয় নেই। এখানে যারা আছেন তারা সবাই আমার বড় বা ছোট ভাইবোন। আমরা সবাই চলচ্চিত্র পরিবারের মানুষ। তাই এখানে নারী দাঁড়ালেই কী, আর পুরুষ দাঁড়ালেই কী। তবে নারীদের সব ক্ষেত্রেই এগিয়ে আসা উচিত। এই নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী? আমার অভিনয় জীবনের শুরু থেকে সবসময়ই শিল্পীদের পাশে থেকেছি। শিল্পীদের পাশে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্যই নির্বাচনে অংশ নিয়েছি। আমাদের শিল্পী সমিতি সুন্দর একটা সংগঠন। এটা শিল্পীদের অনেক তাৎপর্য বহন করে। সংগঠনটি ভালোভাবে পরিচালিত হবে সবার মতো আমারও প্রত্যাশা। গত নির্বাচনে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর কমিটি থেকে সরে গিয়েছিলেন। বর্তমান কমিটির কার্যক্রমে আপনি সন্তুষ্ট? যারা আগে শিল্পী সমিতি পরিচালনা করেছেন, এখনও করছেন তারা তাদের মতো করে ভালো করেছেন। যদিও ক্ষেত্র বিশেষে কারও কারও বিষয়ে প্রশ্ন থাকতে পারে। যেহেতু নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত কারণে আমি কমিটি থেকে পদত্যাগ করেছিলাম। ফলে কমিটির ভেতর কী হয়েছে সেটি জানি না। এবার বিজয়ী হলেই জানতে পারব কমিটি কী করেছে, কী করেনি। তার মানে বর্তমান কমিটি নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, জয়ী হলে তার উত্তর বের করতে পারবেন বলে মনে হয়? বর্তমান কমিটি নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, নানা বিষয়ে অভিযোগও করেছেন। বর্তমান কমিটির বিপরীতে কোনো প্যানেল দাঁড়ায়নি বলেই আমি দাঁড়িয়েছি। জয়ী হলে অবশ্যই তাদের প্রশ্নগুলোর উত্তর বের করব, সমস্যার সমাধানও করব। আপনি আর ডিএ তায়েব মিলে প্যানেল দিয়েছেন। এই প্যানেলে আর কারা থাকছেন? আমি গ্রুপিংয়ে বিশ্বাস করি না। সবাই মিলে কাজ করলে যে কোনো কাজই সহজ হয়। তাই তো সবাই মিলে কাজ করতে চাই। শিল্পীরা কাকে চাচ্ছেন সেটা আগে জানা বেশি জরুরি। তারপরও একটা প্যানেলের হয়ে তো আসতে হয়, তাই আসা। এই প্যানেল তৈরির আগে অনেকেই এখানে থাকার আশ্বাস দিয়েছিলেন। তারা এখন পিছিয়ে গেছেন। তাই শেষ সময়ে কারা আমাদের সঙ্গে থাকছেন সেটা নমিনেশন পেপার জমা দেওয়ার পরই বলতে পারব। যদি জয়ী হন তাহলে প্রথম কোন কাজটি করবেন? সমিতি নিয়ে সবাই যেমন ভাবছে আমিও তেমনই ভাবছি। তবে সমিতির নতুন নেতৃত্ব যেই জয়ী হয়ে আসুক সবার কাছে আমার প্রথম চাওয়া থাকবে সমিতি পরিচালনার সিস্টেম যেন আরও আধুনিকায়ন ও ডিজিটাল হয়। প্রত্যেক শিল্পীর সম্মানের দিকে নজর দেওয়া হয়। শিল্পী সমিতিতে আগে ভোটার ছিল ৬২৪ জন। এবার ৪৪৯ জন। অভিযোগ উঠেছে, সমিতির গঠনতন্ত্রের বাইরে গিয়ে ১৭৫ সদস্যকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনি কী মনে করেন? বিষয়টি শুনেছি। ক্যাবিনেটে থাকলে এ বিষয় নিয়ে কথা বলতে পারতাম। সদস্যদের বাদ দিয়েছে বর্তমান কমিটি। হুট করে একজন শিল্পীর অধিকার কেড়ে নেওয়া ঠিক নয়। | 2 |
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ শতাংশের কম। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৯ জন। মারা যাওয়া ব্যক্তিটি শহরের বাসিন্দা।চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭৪৮ জনের।আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৭ শতাংশ। এদিন জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়। | 6 |
ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে দেশটির টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্ঘাত স্পষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন, বোর্ড কি কোহলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? যদি নেয়, তা হলে কবে? সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে এই সম্ভাবনা কম। অধিনায়কত্ব নিয়ে যতই বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির বক্তব্যের বিরোধিতা করুন, যতই গোটা বিসিসিআই তার বিরুদ্ধে চলে যাক, বোর্ড দেখে-শুনে পা ফেলতে চাইছে। জানা যাচ্ছে, বুধবার কোহলির বিস্ফোরক সংবাদ সম্মেলনের পরেই সৌরভ, বোর্ড সচিব জয় শাহসহ বিসিসিআই-এর শীর্ষ কর্মকর্তারা জুম কলে একটি বৈঠক করেন। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, বোর্ডের পক্ষ থেকে এই ইস্যুতে এখনই কোনো সংবাদ সম্মেলন করা হবে না, বা বিবৃতি দেয়া হবে না। সেই কারণেই বৃহস্পতিবার সৌরভকে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আমরা ব্যাপারটা দেখব। বিষয়টা বোর্ডের ওপর ছেড়ে দিন।' এখানে তিনটি বিষয় বিবেচনা করা হচ্ছে। এক, এটা শুধু ভারত অধিনায়ক, বা ভারতীয় বোর্ডের কর্তাদের নয়, বিশ্বের কাছে ভারতীয় ক্রিকেটের সম্মান, ভাবমূর্তির প্রশ্ন। তাই বিদেশ সফরের মাঝপথে বড় পদক্ষেপ নিলে দলের মনোবল নষ্ট হতে পারে। খেলায় তার প্রভাব পড়তে পারে। বোর্ড এখনই এই রাস্তায় যেতে চাইছে না। দুই, দক্ষিণ আফ্রিকা এখন আর আগের মতো শক্তিশালী নেই। ফলে কোহলিদের জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বোর্ড কর্তারা মনে করছেন, এক বার কড়া কোনো পদক্ষেপ নেয়ার পরে দল যদি জিতে যায়, কোহলি যদি সিরিজে দু'-একটি শতরান করে দেন, সেটা বোর্ডের পক্ষেই ব্যুমেরাং হয়ে যাবে। বোর্ড সেই ঝুঁকি নিতে চাইছে না। তিন, সাধারণত চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার বোর্ড বা কর্তাদের বিরুদ্ধে কোনো সমালোচনামূলক মন্তব্য করতে পারেন না। কিন্তু এখানে কোহলির হাতে অস্ত্র রয়েছে। তিনি নিজে থেকে সংবাদ সম্মেলন ডাকেননি, কোনো বিবৃতিও দেননি। বোর্ডেরই ডাকা সংবাদ সম্মেলনে তিনি হাজির হয়েছিলেন। তাকে যে রকম প্রশ্ন করা হয়েছিল, তিনি তার সে রকম উত্তর দিয়েছিলেন। আইন বা নীতির দিক দিয়েও কোহলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কতটা যুক্তিযুক্ত হবে, সেটিও না কি আলোচিত হয়েছে বুধবারের জুম কলে। ফলে অন্তত দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত কোহলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার সম্ভাবনাই জোরালো বলে মনে করা হচ্ছে। সূত্র : আনন্দবাজার | 12 |
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে আগামীকাল ২ জুলাই রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, বােজেট স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধিসহ একগুচ্ছ দাবি নিয়ে ধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করা হবে। বুধবার (১ জুলাই) জুলাই বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলেন, পাটকল বন্ধ নয়- আধুনিকায়ন করতে হবে, পাট খাতে দুর্নীতি-লুটপাট বন্ধ করতে হবে, ভুলনীতি পরিহার; যতবার খুশি ততবার জ্বালানির দাম বৃদ্ধির অশুভ উদ্দেশ্যে সংসদে উত্থাপিত বিল প্রত্যাহার, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে বরাদ্দ বৃদ্ধি, দুর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধ, দুর্নীতিবাজদের বিচার এবং করোনা সংক্রমণ প্রতিরোধে রাষ্ট্রীয় খরচে বিনামূল্যে সকল নাগরিকের করোনা টেস্ট ও চিকিৎসা প্রদান, বেসরকারি হাসপাতালমূহকে অধিগ্রহণ করে করোনা চিকিৎসায় কাজে লাগানো, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মহীন-রোজগারহীনদের ত্রাণ সহায়তা ও রেশন প্রদানের দাবিতে কাল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু হবে। একই দাবিতে সারাদেশে জেলায় জেলায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টা সড়কে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালিত হবে। তিনি বাম জোটের শরীক দলসমূহের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি এবং সর্বস্তরের দেশপ্রেমিক গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষকে ঢাকা এবং জেলার কর্মসূচিতে অংশগ্রহণ করে দাবি আদায়ের সংগ্রামকে সফল করার আহ্বান জানিয়েছেন। | 6 |
রাজধানীর প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে খেলার মাঠ কিংবা পার্ক তৈরির কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার দুই সিটি মেয়রও প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা মাথায় রেখে নগরের পরিকল্পনা সাজাচ্ছেন। সেই ক্ষণে রাজধানীর তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা নির্মাণের উদ্যোগ নগরবাসীর মনে দাগ কেটেছে। মাঠ বাঁচাতে প্রতিদিনই চলছে আন্দোলন-ক্ষোভ-প্রতিবাদ। মাঠ রক্ষার আন্দোলনকারীরা বলছেন, খেলার মাঠে কোনোভাবেই থানা ভবন করতে দেওয়া হবে না। আন্দোলনকারী সৈয়দা রত্না ও তার ছেলেকে থানায় আটককাণ্ডে মাঠ রক্ষার আন্দোলন পেয়েছে আরও গতি। ওই মাঠের জায়গার মালিকানা ও থানাকে বরাদ্দ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। জায়গাটি কি মাঠ, না কারও ব্যক্তিগত সম্পত্তি; তা নিয়েও বিতর্ক চলছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, এই মাঠের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। মাঠের মালিকানাও তাদের নয়। থানা ভবন করার জন্য সংশ্নিষ্ট সংস্থাগুলো বরাদ্দও দেয়নি। পুলিশের পক্ষ থেকে থানা ভবনের জন্য বরাদ্দ পাওয়ার দাবি করা হলেও কোনো দালিলিক প্রমাণপত্র তারা প্রকাশ্যে আনছে না। সব মিলিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, 'যতদূর জানি জায়গাটি এক বিহারির। কথা হলো, ওই এলাকায় ৩০ হাজার মানুষ বাস করে। তাদের জন্য কোনো মাঠ নেই। কোনো উন্মুক্ত স্থান নেই। পাঁচ হাজার মানুষের জন্য অন্তত একটি খেলার মাঠ থাকা উচিত। সে হিসেবে ওই এলাকায় ছয়টি মাঠ থাকার কথা। সরকার ওই মাঠকে যদি থানার জন্য বরাদ্দ দিয়েও থাকে, তাহলে সেটা একেবারে অবিবেচকের মতো কাজ করেছে। এ ধরনের উন্মুক্ত স্থান বা মাঠ কখনোই কোনো সংস্থা বরাদ্দ দিতে পারে না, এটা নির্দি্বধায় বলা যায়।'
ড. আকতার মাহমুদ আরও বলেন, 'রাজধানীতে থানা বেড়েছে। মানুষ বেড়েছে। থানার জন্যও জায়গা প্রয়োজন। সেটা হয় অধিগ্রহণ করে কিংবা কিনে নিতে হবে। যে শহরে মাঠ-পার্ক-উন্মুক্ত স্থানের আকাল, সেই শহরে খেলার মাঠ বা উন্মুক্ত স্থান এভাবে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই।'
স্থানীয় কাউন্সিলর মাহবুবুর রহমান বলেন, 'ওই জায়গাটি মাঠ হিসেবেই দেখে আসছি। কিছুদিন আগে একজন লোক এসে বলল মাঠটা দখল করে পুলিশ থানা বানাচ্ছে। এটা একটু বন্ধ করার ব্যবস্থা করেন। এখন আমি কোন দিকে যাব? একদিকে পুলিশ, অন্যদিকে জনতা। বিষয়টি নিয়ে আমিও ঝামেলায় আছি। কীভাবে যে কী হলো কিছু বুঝতে পারছি না।' আন্দোলনকারীদের একজন এসএম শহিদুল্লাহ সুজা বলেন, 'বিভিন্ন সময় আমরা কলাবাগান থানা পুলিশের কাছে জিজ্ঞেস করেছি জায়গাটা যে থানা কমপ্লেক্স বানানোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, সেই কাগজপত্র আমরা দেখতে চাই। সেটা আমাদের দেখান। এ কথা বললেই পুলিশ বলে গাড়িতে ওঠ। এভাবে সৈয়দা রত্না ও তার সন্তানকে ধরে নিয়ে থানায় একদিন আটকে রেখেছিল। তারপর বরাদ্দপত্র দেখাচ্ছে না।' আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ষাটের দশকে কিছু সরকারি কর্মকর্তা নিজ উদ্যোগে ওই এলাকায় একটি আবাসিক এলাকা গড়ে তোলেন। ওই এলাকার নকশা করেন নাজমা আছিরন জং জাকারিয়া নামের এক অবাঙালি প্রকৌশলী। ওই নকশার দাম হিসেবে তাকে ওই জায়গাটি দেওয়া হয়। তিনি কোনো স্থাপনা সেখানে তৈরি করেননি। স্বাধীনতার পর ওই ব্যক্তি দেশে ফেরেননি। তখন থেকেই জায়গাটি খেলার মাঠ ও লাশ গোসলের স্থান হিসেবে ব্যবহূত হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকর্মী মো. শামীম বলেন, 'স্বাধীনতার পর নাজমা আছিরনের সঙ্গে বিদেশে আমার দেখা হয়। স্বল্পদামে ওই জায়গাটি আমার কাছে বেচে দিয়ে সব কাগজপত্র তিনি আমাকে দেন। জমির সব দলিলপত্র আমার কাছেই আছে। আইন অনুযায়ী ওই জমির মালিক আমি। অধিগ্রহণ করতে হলে আমার কাছ থেকেই নিতে হবে।' ওই জমির কিছু কাগজপত্র সমকালের হাতে এসেছে। সেখানে দেখা যায়, ধানমন্ডি মৌজার আওতায় ওই জমি এসএ খতিয়ানে নাজমা আছিরন জং জাকারিয়ার নামে থাকলেও আরএস খতিয়ানে রাষ্ট্রপতির ১৬/৭২ নং আদেশে সেটা পরিত্যক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরে সিটি জরিপে সেটা মোসা. মমতাজ বেগম ও বেগম জাহান আরজু, পিতা মনু মিয়া সরকারের নামে তালিকাভুক্ত হয়। আন্দোলনকারীরা বলছেন, পরিত্যক্ত জমি কীভাবে ব্যক্তিমালিকানায় সিটি জরিপে অন্তর্ভুক্ত হলো? এটা হওয়ার কোনো সুযোগ নেই। এখানে থানা-পুলিশের কোনো কারসাজি থাকতে পারে। মমতাজ ও জাহান আরজু থানা পুলিশেরই সৃষ্টি।
পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণার পর সেটা সরকারের কোন সংস্থার কাছে দেওয়া হলো, সেটারও সুস্পষ্ট কোনো উত্তর নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, মাঠটি এক সময় এলাকাবাসী ডিএসসিসির কাছে হস্তান্তর করতে চেয়েছিল। ডিএসসিসি যেন আধুনিকায়ন করে এলাকাবাসীকে বুঝিয়ে দেয়। সেটা আর এগোয়নি। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য (ভূমি ও সম্পত্তি) ড. মইনুল হক আনসারী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। সঠিক বিষয় জানাতে পারবেন বোর্ড সদস্য (পরিকল্পনা ও নকশা) বিজয় কুমার মণ্ডল। বিজয় কুমার মণ্ডল জানান, ওই মাঠের জায়গার সঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। তারা অধিগ্রহণও করেনি। থানার জন্য বরাদ্দও দেয়নি। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পী বলেন, ওই মাঠ ডিসি অফিস অধিগ্রহণ করেছে বলে আমার জানা নেই। এমনকি থানার নামে বরাদ্দ দেওয়ার বিষয় ঘটেছে বলেও মনে হচ্ছে না। এমনটা হলে আমি জানতাম। তবে কীভাবে ওই জায়গা কলাবাগান থানাকে বরাদ্দ দেওয়া হলো- এ ব্যাপারে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্রকে বারবার ফোন দেওয়া হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'এই মাঠের ঝামেলার কারণে স্যার ফোন বন্ধ করে রেখেছেন।'
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, 'ওই মাঠটি ডিসি অফিসের খ তপশিলভুক্ত। কলাবাগান থানা পুলিশের পক্ষ থেকে থানার জন্য একটি স্থায়ী জায়গা বরাদ্দের জন্য ডিএমপি কমিশনার বরাবর আবেদন করা হয়েছিল। সেখান থেকে আইজিপির কাছে যায়। আইজিপির দপ্তর সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠায় ভূমি মন্ত্রণালয়ে। ভূমি মন্ত্রণালয় সেটা আবার ডিসি অফিসে পাঠায়। এই প্রক্রিয়া পাঁচ বছর ধরে চলছে। পরে সরকারের ভূমি বরাদ্দ কমিটি ওই জায়গাটি চূড়ান্ত করে। ওই জায়গার দাম ধরা হয় ২৮ কোটি টাকা। সেই টাকা জমা দেওয়ার পর ডিসি অফিস কলাবাগান থানাকে জায়গাটি রেজিস্ট্রি করে দেয়। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জায়গাটি থানাকে বুঝিয়ে দেওয়া হয়। তখনই কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এই জমির সব কাগজপত্র ডিএমপির স্টেট ডিপার্টমেন্টে সংরক্ষিত আছে। তাহলে পুলিশের পক্ষ থেকে এসব কাগজপত্র গণমাধ্যম বা স্থানীয়দের মধ্যে সরবরাহ করা হচ্ছে না কেন? এ ব্যাপারে সাজ্জাদুর রহমান বলেন, এই কাজটা করার খুব প্রয়োজন ছিল। এটা না করায় মানুষের মধ্যে ধারণা হয়েছে, জায়গাটা পুলিশ দখল করে নিচ্ছে। সেটা ঠিক না।
| 6 |
দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে ঢাকার মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে অনশন করছে দলটির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে অনশন কর্মসূচি। চলবে বিকেল ৪টা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্য দেন। অনশন কর্মসূচিতে আরও উপস্থিত আছেন-বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ আর অনেকে। অনশন কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর ও এর আশেপাশের এলাকা থেকে বিএনপির ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে জড়ো হচ্ছেন । | 9 |
দিন কিংবা রাত, উদ্দেশ্য ফাঁকা অটোরিকশা আর নির্জন রাস্তা। অটোরিকশাতে ওঠা কিংবা নির্জন রাস্তায় চলাচলকারী পথচারীদের আগে থেকেই নজরদারিতে রাখে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের সংকেত পেলেই অটোরিকশার যাত্রী সেজে উঠে বসেন একজন বোরকা পরিহিত নারী। কিছু দূর এগোনোর পর ধারালো চাকু বের করে যাত্রীর পেটে ঠেকিয়ে মুহূর্তের মধ্যেই কেড়ে নেওয়া হয় টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার।এ ভাবেই দিনের পর দিন মানুষের থেকে নগদ টাকাসহ সর্বস্ব ছিনতাই করেছেন বলে পুলিশকে জানায় মামুন আলী। গত বুধবার দিবাগত রাতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু ও রডের পাইপ উদ্ধার করা হয়। তবে ছিনতাইয়ের কাজে সাহায্যকারী রনি হোসেন (৩৮) নামের এক যুবক পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যায়।গ্রেপ্তার মামুন আলী (৪২) বনবেলঘরিয়া বাইপাস এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে নাটোর সদর থানায় ছিনতাই ও চুরির চারটি মামলা রয়েছে। ছিনতাইয়ে সহায়তাকারী রনি একডালা বাবুর পুকুরপাড় এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় রনির ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে নাটোর সদর থানার সহকারী উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। তিনি বলেন, গত বুধবার রাত ২টার সময় তাঁর নেতৃত্বে পুলিশের একটি টহল দল নাটোর-রাজশাহী মহাসড়কের মহিলা কলেজ গেইট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় কলেজের সামনে নির্জন রাস্তায় বোরকা পরিহিত এক নারীসহ মোটরসাইকেল আরোহীকে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে যান। তাঁরা কোথায় যাবেন জানতে চাইলে পুলিশকে দেখে মোটরসাইকেলচালক পালিয়ে যান। তখন ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কণ্ঠস্বর শুনে পুলিশের সন্দেহ হয়। তখন বোরকার মুখ খুলতে বললে তিনি তর্ক শুরু করেন। হঠাৎ পায়ের জুতা দেখে পুলিশ বুঝতে পারে তিনি নারী নন পুরুষ। তখন পুলিশ বোরকার মুখ খুলে দেখেন বোরকা পড়ে আছেন একজন পুরুষ। এ সময় তাঁর শরীর তল্লাশি করে একটি ধারালো চাকু ও রডের পাইপ উদ্ধার করা হয়।সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। | 6 |
নবজাতকের ওজন পৌনে ছয় কেজি! শনিবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে চকরিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। শিশুর ওজন ৫ কেজি ৭০০ গ্রাম।শহরের শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালস্থ চকরিয়া সিটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। রাত ৮টার দিকে হাসপাতালের পরিচালক হেফাজত রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চকরিয়ায় এই প্রথম একজন প্রসূতি এতো ওজনের শিশু জন্ম দিলেন। শিশুটির ওজন ৫ কেজি ৭০০ গ্রাম, লম্বায় ৫৬ সেন্টিমিটার। শিশুটি ছেলে। প্রসূতির নাম রুনা আক্তার। তিনি বিএমচর ইউনিয়নের বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী। স্বাভাবিক শিশুর চেয়ে শিশুটির আকার প্রায় দ্বিগুণ।চকরিয়া সিটি হাসপাতালের চিকিৎসক মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী ও ত্রিদিব রায় বলেন, সাধারণত মা-বাবা ডায়াবেটিস আক্রান্ত হলে বা গর্ভকালীন ডায়াবেটিস (জিডিএম) হওয়ার কারণে বেশি ওজনের শিশুর জন্ম হতে পারে। প্রসূতি ডায়াবেটিসে আক্রান্ত। তবে এখন তিনি ঝুঁকিমুক্ত। এর আগে তিনি স্বাভাবিকভাবে আরও দুটি সন্তানের জন্ম দিয়েছেন।প্রসূতি রুনা আক্তার বলেন, আমার পরিবার খুবই আনন্দিত। প্রথমে বিশ্বাসই হয়নি এতো মোটা সন্তান হবে। ৪০ সপ্তাহ পরে সন্তানের জন্ম হয়েছে। আমি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলাম। তাই ভয় পেয়েছিলাম। এখন আমি ও আমার সন্তান সুস্থ আছি।শিশুটির বাবা আব্দুল হামিদ বলেন, আমি খুশি হয়েছি। আমার আগের দুটি সন্তান নরমাল ডেলিভারি হয়েছে। তাদের স্বাস্থ্য মোটামুটি ভালো ছিল। শিশুর আকার ও ওজন অনেক বেশি হলেও অস্ত্রোপচারের মাধ্যমে নিরাপদে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মা ও শিশু ভালো আছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ। | 6 |
ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। আজ সকাল ৮টা ৩৫ মিনিটে এই কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। তার সাথে তার পরিবারের সদস্যরা ছিলেন বলে জানা গেছে। ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নৌকার প্রার্থী বর্তমান সরকারের মন্ত্রী রাশেদ খান মেনন। | 9 |
জিনের বাদশা পরিচয়ে সমস্যা সমাধানের নামে আসলে প্রতারণা করাই ছিল তাদের মূল কাজ। সমাজের সহজ-সরল মানুষরাই মূলত তাদের টার্গেট। এখন পর্যন্ত চক্রটি অর্ধকোটি টাকার মতো অর্থ আত্মসাৎ করেছে। প্রতারণার অভিযোগে ৩জনকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। বুধবার (৪ আগস্ট) রাজধানী মালিবাগের সিআইডি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কথিত জিনের বাদশা পরিচয়ে অনলাইন প্লাটফর্মে প্রতারণাকারীরা হলো, মো. আল আমিন, মো. রাসেল ও মো. সোহাগ। সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, জিনের বাদশা পরিচয় দেয়া মো. আল আমিন এ চক্রের হোতা। ভোলা জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই কাজে তার আরো দুই সহযোগী মো. রাসেল ও মো. সোহাগের বিষয়ে জানা যায়। তদন্তের ধারাবিহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আর ভোরে রাজধানীর ডেমরায় এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিভিন্ন অনলাইন প্লাটফর্মসহ কেবল নেটওয়ার্কের লোকাল চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে জটিল ও কঠিন রোগে আক্রান্ত মানুষকে সুস্থ করা, বিদেশে যাওয়ার সুব্যবস্থা, দাম্পত্য কলহ দূর, বিবাহের বাঁধা দূর, অবাধ্যকে বাধ্য, চাকুরিতে প্রমোশন ও কম দামে স্বর্ণ ক্রয় সমস্যা সমাধানের চটকদার জন্য বিজ্ঞাপন দিতো তারা। সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মানুষ যোগাযোগ করলে আস্থা অর্জন করতে মেয়ের কন্ঠ সেজে কথা বলতো তারা। নিরীহ সরলমনা মানুষরা বিশ্বাস করে তাদের ফাঁদে পা দিলেই শুরু হতো প্রতারণা। ফাঁদে পা দেওয়া ভুক্তভোগীকে নানা উপায়ে ভয় দেখানো হতো। বলা হত এখন তাদের কথা অনুযায়ী কাজ না করলে প্রিয়জনের ক্ষতিসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতো চক্রটি। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জ্বীনের বাদশা সেজে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরূদ্ধে একাধিক মামলা আছে। তারা গত ৬ মাসে বিভিন্ন সময়ে একাধিক ভুক্তভোগীর কাছ থেকে আনুমানিক ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছে। জিনের বাদশা সেজে এই প্রতারক চক্রটি দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ সক্রিয় ছিল। | 6 |
বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তানজিল চৌধুরী। চলতি মাসের প্রথম দিন ব্যাংকের ৫০০তম পর্ষদ সভায় তাকে সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ। তানজিল চৌধুরী ব্যাংকটির বিদায়ী চেয়ারম্যান তার বাবা আজম জে চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। শনিবার (০৬ জুন) প্রাইম ব্যাংক থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তানজিল চৌধুরী (৩৬) বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইতোপূর্বে তিনি প্রাইম ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ইস্ট কোস্ট গ্রুপ ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন্স ও এনার্জি সহ আরো অনেক বৈচিত্র্যময় খাতের একটি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান, যা ৪২ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। তানজিল চৌধুরী ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। প্রাইম ব্যাংকের রিমিটেন্স অঙ্গপ্রতিষ্ঠান-প্রাইম এক্সচেঞ্জ সিঙ্গাপুর লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সামাজিক উদ্যোগ-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক তিনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালক। বর্তমানে তিনি বিসিবি'র বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির ইন্টেরিম চেয়ারম্যান। তানজিল চৌধুরী বিশ্বখ্যাত কিংস কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স) এমএসসি ডিগ্রি অর্জন করেন। | 0 |
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস রচিত করলো বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের কিংস অ্যারেনায় পুলিশ এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। ৩০০ বিঘা জমির উপর গড়ে উঠা বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে গড়ে তোলা হবে একাডেমি। সেই একাডেমির সঙ্গে যুক্ত হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আজ বসুন্ধরা কিংস অ্যারেনা উদ্বোধন করতে এসে এমনটা জানালেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, 'আমাদের যে ইনডোর একাডেমি করছি সেটায় চেষ্টা করছি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব থেকে আমরা ফ্র্যাঞ্চাইচ নিতে। আমাদের এই একাডেমিতে অন্ততপক্ষে এক হাজার ছেলে থাকতে পারবে, তারা খেলা শিখতে পারবে। মেয়েদের জন্য আমরা একাডেমির ব্যবস্থা রেখেছি এবং বাংলাদেশের মেয়েরা কিন্তু বলা যায় যে গর্ব। খেলাধুলায় তারা অনেক এগিয়ে যাচ্ছে। ফুটবল, ক্রিকেট সব খেলায়।' বিডি প্রতিদিন/আরাফাত | 12 |
ঢাকা: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ যারা পেয়েছেন মজুত টিকা দিয়ে তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না। বন্ধ করে দেওয়া হয়েছে নিবন্ধন। টিকাদান কার্যক্রম চালিয়ে যেতে এরই মধ্যে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। চীন উপহার দিয়েছে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা। চীন থেকে আরও দেড় কোটি টিকা কিনছে সরকার। কিন্তু অক্সফোর্ডের প্রথম ডোজ পাওয়া যাদের দ্বিতীয় ডোজ অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জন্য এবার বিকল্প ভাবনা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ডোজ পূর্ণ করতে ভিন্ন প্রতিষ্ঠানের টিকা দেওয়া যায় কি-না সেটি ভাবা হচ্ছে।এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, স্পেনে ছয় শ বেশি প্রথম ডোজ গ্রহীতাকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। তারা যে ফল পেয়েছেন তা আমাদের জন্য অনুপ্রেরণার। মিক্সড ডোজ নেওয়াদের সবারই প্রথম ডোজের তুলনায় অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। আমাদের অনেক মানুষ দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছেন। এখন আমরা যদি সিনোফার্ম, ফাইজার ও স্পুটনিক-ভি ভ্যাকসিন পাই, আমরাও পরীক্ষা করবো। এসব টিকা দিয়ে দ্বিতীয় ডোজ যাতে দেওয়া যায় সেটি নিয়ে আমিসহ অধিদপ্তরের কয়েকজন কাজ করছি। টিকা হাতে পাওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে আশা করি, সরকারের ওপর মহল থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। আমরা অনেক দূর এগিয়েছি।এ বিষয়ে প্রস্তুতির বিষয়ে রোবেদ আমিন বলেন, প্রথমে কয়েকজনের মাধ্যমে একটি পরীক্ষা চালানো হতে পারে। পরে চূড়ান্তভাবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) অনুমতি দিলেই এগুলো দ্বিতীয় ডোজে আমরা ব্যবহার করতে পারব। আমি মনে করি, এটাতে কোনো সমস্যা হবে না।আজ বৃহস্পতিবার প্রতি ডোজ ১০ ডলার দরে দেড় কোটি ডোজ কেনার অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সে হিসাবে সেরাম থেকে কেনা অক্সফোর্ডের টিকার আড়াই গুণ দাম পড়বে। আগামী মাসের মাঝামাঝি এই টিকা দেশে আসতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।এদিকে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার-বায়োএনটেকের টিকা। আগামী রোববার জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা আসছে। তবে এ টিকা শুধু ঢাকার ভেতরে চল্লিশোর্ধ্বদের দেওয়া হবে।এর আগে গত ১২ মে চীন থেকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পেয়েছে বাংলাদেশ। চুক্তির বাইরে শিগগিরই আরও ছয় লাখ ডোজ টিকা পাঠাবে বলে জানিয়েছে দেশটি। তবে চলতি মাসে রাশিয়ার স্পুটনিক-ভি-এর ৪০ লাখ ডোজ উপহার আসার কথা থাকলেও সেটি নিশ্চিত করতে পারেনি সরকার। এ ছাড়া বেক্সিমকো সেরাম থেকে ২০ লাখ ডোজ টিকা এনে দেওয়ার কথা বললেও প্রতিষ্ঠানটি এখন নিশ্চুপ।অক্সফোর্ডের প্রথম ডোজের পর অন্য টিকা নিলে কার্যকারিতা বাড়ে: গবেষণা | 6 |
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে এরই মধ্যে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে। ২০২১ সালের মধ্যে আরও ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আসন্ন অর্থবছরের (২০২১-২২) বাজেট প্রস্তাব বক্তৃতায় এই তথ্য জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা বলেন, দেশের জনসংখ্যার ৫০ শতাংশের বেশি তরুণ, যার হার উন্নত বিশ্বে ২০ থেকে ২৫ শতাংশের বেশি নয়। এ ছাড়া প্রতিবছর প্রায় ২০ লাখের বেশি মানুষ দেশের শ্রমবাজারে অন্তর্ভুক্ত হচ্ছে। অন্যদিকে চলমান চতুর্থ শিল্পবিপ্লব দেশে-বিদেশে দক্ষ জনশক্তির জন্য নতুন নতুন কর্মসংস্থানের অভূতপূর্ব দ্বার উন্মোচন করেছে। পাশাপাশি 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা' ভিশন ২০৪১ এবং ডেলটা প্ল্যান ২১০০'-এর বাস্তবায়ন কার্যক্রম দেশে বিজ্ঞান-প্রযুক্তি ও কারিগরি জ্ঞানে পারদর্শী মানুষের বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সরকারের নীতি ও ফলদায়ী কর্ম পরিকল্পনার ফলে দেশের তরুণ সমাজের একটি বড় অংশ ইতিমধ্যে এরূপ আধুনিক ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুবিধা ভোগ করছে। সরকার দেশে বিষয়ভিত্তিক কর্মসংস্থানের নীতি গ্রহণ করছে বলেও জানান অর্থমন্ত্রী। যার আওতায় কর্মসংস্থানের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে শিক্ষা কার্যক্রমের বিষয়বস্তু সংশোধন ও পুনর্বিন্যাস করে শিক্ষার সঙ্গে শিল্পের যোগসূত্র স্থাপন করা হচ্ছে। বিশ্বব্যাপী করোনা মহামারি সত্ত্বেও গত বছর ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জন বাংলাদেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। প্রথাগত শ্রমবাজারের বাইরে পোল্যান্ড, আলবেনিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, বসনিয়া-হারজেগোবিনা, উজবেকিস্তান, কাজাখস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় নতুন শ্রমবাজার হিসেবে কর্মী পাঠানো শুরু করেছে। এ রকমভাবে তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী। | 0 |
গাজীপুরের কোনাবাড়ীতে সেপটিক ট্যাঙ্কে পড়ে তিন বছরের এক শিশু বৃহস্পতিবার নিহত হয়েছে। তার নাম আব্দুল্লাহ রহমান ফরহাদ (৩)। সে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। জিএমপি'র কোনাবাড়ী থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর দেওলিয়াবাড়ী এলাকার ভাড়া বাসায় সপরিবারে থাকেন শরিফুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার শিশুপুত্র ফরহাদ অন্য শিশুদের সাথে বাসার পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলা করছিল। খেলা করার সময় শিশু ফরহাদ স্থানীয় রুবেলের অরক্ষিত ঢাকনাবিহীন খোলা সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। দুপুরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। | 6 |
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমপি একাব্বর ও তার স্ত্রী ঝর্ণা হোসেনকে বুধবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন আগে ঝর্ণা হোসেনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর মঙ্গলবার এমপি একাব্বরের জ্বর ও শরীরে ব্যথা হলে বুধবার সকালে তিনিও নমুনা দেন। বিকেলে তার রিপোর্টও পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, তাদের ছেলে তাহরীম হোসেন ফেসবুক পোস্টে লেখেন, প্রিয় মির্জাপুরবাসী, আপনাদের সংসদ সদস্য আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এবং আমার মা ঝর্ণা হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবার উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ-এ চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠেন।' | 6 |
বাবা হয়েছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। বিক্রমপুর থেকে এ খবর নিশ্চিত করলেন হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ। করোনার কারণে তিনি সেখানেই আটকে আছেন। সামনাসামনি নাতির মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন । তিনি জানান, হাবিবের স্ত্রী আফসানা চৌধুরী শিফা ও নবজাতক আয়াত সুস্থ রয়েছে। এটি হাবিবের দ্বিতীয় সন্তান। ফেরদৌস ওয়াহিদ বলেন, 'আবার দাদা হলাম। গতকাল (বুধবার) সকালে ঢাকার একটি হাসপাতালে হাবিবের ওয়াইফ শিফার ছেলে হয়েছে। নাতিকে দেখার কোনো সুযোগ আপাতত পাচ্ছি না। কঠোর লকডাউনের মধ্যে বিক্রমপুর এসে আটকা পড়েছি। তাদের ছেলে হয়েছে শুনে খুব খুশি হয়েছি। ঢাকা থাকলে হয়তো কাছ থেকে আশীর্বাদ করতে পারতাম। তারা সুখী হোক।' সন্তান জন্মের খবর হাবিব তার ফেসবুকে জানিয়েছেন। তিনি লিখেছেন, মহান আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহে আমি এবং আমার স্ত্রী শিফা আর্শীবাদ হিসেবে এক সন্তান পেয়েছি। আমরা তার নাম রেখেছি আয়াত! আপনারা আমাদের সন্তানের জন্য আশীর্বাদ করবেন। এ বছরের জানুয়ারি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর জানান হাবীব। তিনি ফেসবুকে লেখেন, 'প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে।' ফেসবুকে হাবীবের এই পোস্টের নিচে তাঁর ভক্ত-অনুরাগীরা তাঁদের শুভকামনা জানিয়েছিলেন। | 2 |
শ্রীলঙ্কা তার স্বাধীনতা-উত্তর ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে। দেশটির নেতারা এ সংকটকে ২০১৯ সালের এপ্রিলের ইস্টার বোমা হামলা ও ২০২০ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া কোভিড-১৯ মহামারির ফল বলে দাবি করে দায় এড়াতে চাইলেও বাস্তবতা আদতে তা নয়। নিশ্চিতভাবেই এ দুটি ধাক্কা দেশের পর্যটনশিল্পে উল্লেখযোগ্যভাবে পর্যটনপ্রবাহকে হ্রাস করেছে এবং অর্থনৈতিক খাতে এটি কিছু নেতিবাচক প্রভাব ফেলেছে। কিন্তু মনে রাখা দরকার, পর্যটন দেশটির অর্থনীতির একটি ক্ষুদ্র অংশ মাত্র। পর্যটন খাত থেকে বছরে দেশটির আয় হয় ৪০০ কোটি ডলার। এ অর্থ দেশটির অভ্যন্তরীণ আয়ের মোট অর্থের ২০ থেকে ৩০ শতাংশ। অর্থাৎ প্রকৃত জিডিপিতে পর্যটনের অবদান মাত্র ১.৫ শতাংশ। তুলনামূলকভাবে কোভিড-১৯ মহামারি দেশটিকে দীর্ঘমেয়াদি লকডাউনের দিকে নিয়ে গিয়েছিল। এর ধাক্কা দেশটির অর্থনীতিকে স্বাভাবিক প্রবৃদ্ধির পথ থেকে লাইনচ্যুত করেছে। কিন্তু সেটিও যথাযথ নীতির মাধ্যমে দ্রুত সংশোধন করা যেত। কিন্তু শ্রীলঙ্কার এ ঘোর সংকট হঠাৎ করে উদ্ভূত হয়নি বরং ২০১২ সালের দিকে দেশটি যে ক্রমে অবনতি অনুভব করতে শুরু করেছিল, বর্তমান সংকট তারই চূড়ান্ত পরিণতি। আজকে শ্রীলঙ্কা যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তাকে মূলত ২০০৫ সালে তৎকালীন সরকারের গৃহীত একটি অনুপযুক্ত অর্থনৈতিক কৌশল দ্বারা চালিত হওয়ার ফল হিসেবেই আমরা দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কার নেতারা দেশটির যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির বিকাশের ওপর জোর দিয়ে একটি গার্হস্থ্য অর্থনীতিভিত্তিক অর্থনৈতিক নীতির দিকে ঝুঁকেছেন। দেশটি তিন সহস্রাব্দের বেশি সময় ধরে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে তার সম্পদ ও সমৃদ্ধি অর্জন করেছে-এ বিষয় তাঁরা কৌশলনীতির ভেতরে রাখেননি। ফলে রপ্তানি খাত তার প্রাপ্য স্বীকৃতি পায়নি। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির তুলনায় রপ্তানি হ্রাস থেকে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয়। শ্রীলঙ্কার ২০০৫ সালের জিডিপির ২৬ শতাংশ এসেছিল রপ্তানি থেকে। ২০১০ সালে সেই হার ১৫ শতাংশে এবং ২০১৫ সালে তা আরও নেমে ১৩ শতাংশে এসে ঠেকে। এ অনুপাত তখন থেকে এ স্তরেই স্থির ছিল এবং ২০২০ সালে তা ১২ শতাংশে নেমে আসে। যেহেতু দেশীয় অর্থনীতি প্রবৃদ্ধিকে উদ্দীপিত করতে পারার মতো চাহিদা তৈরি করতে পারেনি, তাই প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১২ সালের ৯ শতাংশ প্রবৃদ্ধি ২০১৯ সালে ২ দশমিক ৩ শতাংশে নেমে আসে। ২০২০ সালে কোভিড-১৯ মহামারির আঘাতে অর্থনীতি ৩ দশমিক ৬ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়। ২০১৯ সালের নভেম্বরে গোতাবায়া রাজাপক্ষে যখন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, তখন শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিবেশ এমনটাই ছিল। নতুন প্রশাসন ইতিবাচক পরিবর্তন ঘটাবে বলে আশা করা হয়েছিল, কিন্তু দেখা গেল সরকারের বেশ কয়েকটি নীতিগত ত্রুটির কারণে অবস্থা আরও খারাপ হয়েছে। গোতাবায়ার সরকার আয়কর এবং মূল্য সংযোজন করদাতাদের জন্য একটি অযাচিত কর ছাড় দিয়েছিল। এতে ৫০ হাজার কোটি রুপির রাজস্ব কম আদায় হয়েছে। অর্থাৎ এ সিদ্ধান্ত বার্ষিক জিডিপির প্রায় ৪ শতাংশ রাজস্বের ক্ষতি করেছিল। শ্রীলঙ্কার কৃষিকে রাতারাতি জৈব চাষে রূপান্তরিত করার সরকারি প্রচেষ্টার ফলে উৎপাদনে মারাত্মক ক্ষতি হয়। এটি শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার প্রবল সংকটের মধ্যেও তার প্রধান খাদ্য চাল আমদানি করতে বাধ্য করে। সরকার ব্যাংকিং খাত থেকে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক থেকে অভূতপূর্ব পরিমাণে ঋণ নেয়। এতে রাজস্ব হ্রাসের ষোলোকলা পূর্ণ হয়। ২০১৯ সালের ডিসেম্বর থেকে পরবর্তী ২৫ মাসে ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ ৪ লাখ ২০ হাজার কোটি রুপিতে দাঁড়ায়। অর্থাৎ এ ২৫ মাসে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ১৭৩ শতাংশ বেড়েছে। এর ফলে ব্যাংক নোটের (যেটিকে এখন শ্রীলঙ্কার সাধারণ মানুষ 'টাকা ছাপানো' বলে প্রায়ই উল্লেখ করছে) মজুত ৪০ শতাংশ বাড়িয়ে ৩ লাখ কোটি রুপি পর্যন্ত নেওয়া হয়েছে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে, অন্যদিকে অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি অনেক বেড়ে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০১৯ ডিসেম্বরে ছিল ৭৬০ কোটি ডলার। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষে তা মাত্র ২৩০ কোটি ডলারে নেমে এসেছে। এরপরও কথা আছে। এ শেষোক্ত অঙ্কের রিজার্ভের মধ্যে ইললিকুইড ব্যালান্স (যে অর্থ তরল বা নগদ অবস্থায় নেই) এবং চীনের মুদ্রা ইউয়ানের সঙ্গে সোয়াপ সুবিধাভিত্তিক বিনিময়যোগ্য অর্থের পরিমাণ ১৬০ কোটি ডলার। এ অর্থ বাদ দিলে শ্রীলঙ্কার হাতে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার পরিমাণ আছে মাত্র ৪০ কোটি ডলার, যা দিয়ে এক সপ্তাহের আমদানি কার্যক্রম চালানো সম্ভব। পরিস্থিতি যে কতটা ভয়াবহ, তা কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের ঋণের দিকে তাকালেই বোঝা যায়। উভয় ব্যাংকই এখন পর্যন্ত স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণের ওপর ভর করে কোনোমতে টিকে আছে। কেন্দ্রীয় ব্যাংকের মোট বৈদেশিক ঋণ সমন্বয় করলে তার ঋণাত্মক ঋণের পরিমাণ দাঁড়াবে ৩২০ কোটি ডলার। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকের মোট ঋণাত্মক ঋণের পরিমাণ দাঁড়াবে ২৮০ কোটি ডলার। শ্রীলঙ্কার ঘাড়ে এ ঋণাত্মক ঋণের বোঝা থাকলেও আগামী ১২ মাসের মধ্যে তার ৮৯০ কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে একটি জরুরি ঋণ পুনর্গঠনের কথা বলা হচ্ছে। এ সংকটময় সময়ে ভারত শ্রীলঙ্কাকে আগে থেকে দেওয়া দুটি বাণিজ্যিক ঋণের সম্প্রসারণ হিসেবে জরুরি ভিত্তিতে আরও দেড় শ কোটি ডলারের সহায়তা করতে এসেছিল। শ্রীলঙ্কায় ২০১৯ সালের ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ছিল ৪ দশমিক ৩ শতাংশ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সেই হার ১৭ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো সরকারের বিশদ পরিসরে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদে কৃষি উৎপাদন ভয়াবহভাবে কমে গেছে। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ২৫ শতাংশ বেড়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ১ মার্কিন ডলার ২০০ শ্রীলঙ্কান রুপির বিনিময়ে পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো এ রেটে কোনো ডলার মিলছে না। সেখানে কালোবাজারে ২৫০ থেকে ২৬০ রুপিতে ১ ডলার মিলছে। এ অবস্থা থেকে শ্রীলঙ্কাকে বের করে আনতে সরকারের মধ্যে আলোচনা চলছে। তবে মোটাদাগে যা বোঝা যাচ্ছে, এ খাদ থেকে দেশটির বেরিয়ে আসা খুবই কঠিন হবে। এর জন্য কয়েক বছর লেগে যেতে পারে। ডেকান হেরাল্ড থেকে নেওয়া, অনুবাদ: সারফুদ্দিন আহমেদ ডব্লিউ জে বিজেওয়ার্ধনা শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর | 8 |
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণার মামলায় প্রতিষ্ঠানটির এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। তবে এ মামলা থেকে গায়ক-অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত বাকি দুজন হলেন ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা এস এম আরিফ রেজা হোসাইন ও এক্সিকিউটিভ অপারেশন আবু কায়েস। চার্জশিটভুক্ত অন্য দুই আসামি হলেন ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন ওরফে আকাশ ও ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের ওরফে সাদ্দাম। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে যে মামলা হয়, তাতে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ পাঁচজনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করেছিল পুলিশ। অন্যদিকে, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ২১ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে তাহসান, মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের নামে মামলার আবেদন করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 2 |
বলিউড ও টেলিভিশন অভিনেত্রী হিনা খান তাঁর প্রেমিকের জন্মদিন উদ্যাপনে গেলেন পিরামিডের দেশ মিসরে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই ছিল প্রেমিকের জন্মদিন। তাই দিনটা কাটল অন্যভাবে। মিসরের সেই সফরের নানা মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হিনা। চলুন ঘুরে আসা যাক সেখান থেকে। | 2 |
পুলিশকে গুলি করে পালানোর চেষ্টাকালে চাঞ্চল্যকর মনিরুল হত্যা মামলার পলাতক আসামি সালামকে গ্রেফতার করা গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সালাম উপজেলার সত্রাজিতপুর গ্রামের মৃত মুসলেম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সোনামসজিদ সিঅ্যান্ড এফ এজেন্ট ব্যবসায়ী যুবলীগ নেতা মনিরুল হত্যা মামলায় ফাঁসির আদেশ দেওয়ার পর বিকেলে একটি আগ্নেয়াস্ত্র ও চাকুসহ সালামকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সালাম গুলি চালিয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেফতার করে। শিবগঞ্জ থানার ওসি সিকদার মোঃ মশিউর রহমান জানান, শাহবাজপুর ইউনিয়নের ১ নং ওর্য়াড যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মামলার রায় দুপুরে ঘোষণা হয়। রায় ঘোষণার পর জানা যায় আব্দুস সালাম পলাতক রয়েছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জের বিভিন্ন এলাকায় চিরুনি অভিযানে নামে একদল পুলিশ। দুপুর ১ টা থেকে সাড়ে ৩ ঘন্টা চেষ্টার পর সালামের বাড়ি ঘেরাওকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সালাম পিস্তুল উঁচিয়ে গুলি করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ঝাঁপটে ধরে। এ সময় তার হাতে থাকা একটি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও দেহ তল্লাশি করে একটি চাকু জব্দ করে পুলিশ।সহকারী পুলিশ সুপার সার্কেল(শিবগঞ্জ ও সদর) ইকবাল হোসাইন অভিযান মনিটরিং করেন। উল্লেখ্য, দুপুরে চাঞ্চল্যকর মনিরুল হত্যা মামলার রায়ে ৯ জনের ফাঁসির আদেশ, ২ জনের যাব্বজীবন এবং ৪ জনকে খালাস দেন চাঁপাইনবাবগঞ্জ আদালত। এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাম ও মাসুদ এবং যাব্বজীবন সাজাপ্রাপ্ত রাজশাহীর বেলেপুকুর গ্রামের পারুল বেগম পলাতক ছিলেন। তাদের মধ্যে সালামকে রায়ের ৪ ঘণ্টা পর গ্রেফতার করল পুলিশ। | 6 |
২০২১ সাল দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি কীভাবে পার করল, এই দুই প্রতিবেদনে রয়েছে তারই পর্যালোচনা। খালেদা জিয়ার মুক্তির জন্য এত দিন কিছু করতে না পারলেও চলতি বছরের শেষ দিকে এসে নড়েচড়ে উঠেছে বিএনপি। এখন দলটির সব ব্যস্ততা হাসপাতালে শয্যাশায়ী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি অনেকটাই নীরব হয়ে পড়েছিল। গত সেপ্টেম্বরে দলটির এই নীরবতা ভাঙে। এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ নভেম্বর তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ধারাবাহিক কর্মসূচি শুরু করে বিএনপি, যা এখনো চলছে। এর মধ্য দিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সক্রিয়তা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন দলের নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ২০২১ সাল বিএনপির জন্য সংকটপূর্ণ গেছে। বিএনপির চেয়ারপারসন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি এখনো বন্দী অবস্থায় আছেন। তাঁর মুক্তির জন্য কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। গত ১৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিনে দলের নেতা ও পেশাজীবীদের সঙ্গে ৪৫ ঘণ্টার রুদ্ধদ্বার সভা করে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এটি ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম এবং বড় আকারের সাংগঠনিক সভা। এর আগে সরকারি দল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা হয় দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে। এ কারণে বিএনপির প্রায় সাড়ে পাঁচ শ সদস্যের নির্বাহী কমিটির সভার গুরুত্ব বেড়ে যায়। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীদের অনেকে মনে করেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর তাঁর সভাপতিত্বে কয়েক ধাপে নির্বাহী কমিটির এ সভাটি হয়। ১০ দিনের ধারাবাহিক সভাগুলো ছিল এ বছরে বিএনপির জন্য উল্লেখযোগ্য ঘটনা। কারণ, এসব সভা দীর্ঘদিন ধরে চুপ থাকা দলে কিছুটা চাঙা ভাব তৈরি করেছে। মির্জা ফখরুল ইসলামের মতে, এ বছর সাংগঠনিকভাবে বেশ ভালো কাজ হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাটি। যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দলের নেতারা দীর্ঘ সময় মতবিনিময় করেন। এটি একটি বড় কাজ হয়েছে। এতে দলে গতি সৃষ্টি করেছে। যদিও দল পুনর্গঠন নিয়ে এখনো হতাশা রয়ে গেছে বিএনপিতে। কারণ, কয়েক বছর ধরে চলা দল পুনর্গঠন এখনো শেষ হয়নি। পুনর্গঠন চলেছে এ বছরও। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশে দলের ৮১টি সাংগঠনিক জেলার মধ্যে এ পর্যন্ত ৫৫টিতে কমিটি করা গেছে। এর মধ্যে চলতি বছরে ৩০ জেলায় কমিটি হয়। এ ছাড়া জাতীয়তাবাদী কৃষক দল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নতুন কমিটি হয় এ বছর। সারা দেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। মহিলা দলের জেলা কমিটি গঠনও অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। যদিও ৩০ ডিসেম্বরের মধ্যে বিএনপিসহ সব অঙ্গসংগঠনকে কমিটি পুনর্গঠনের কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যা কেউই করতে পারেনি। দলীয় সূত্রগুলো বলছে, ২০২১ সালে বিএনপিতে উল্লেখযোগ্য দিক ছিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল মহানগর কমিটি পুনর্গঠন। ঢাকায় আমানউল্লাহকে মহানগর উত্তর এবং আবদুস সালামকে দক্ষিণের আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়। সব মহানগরেই নেতৃত্ব থেকে পুরোনোরা বাদ পড়েন। এর মধ্যে বরিশালে মজিবর রহমান (সরোয়ার), খুলনায় নজরুল ইসলাম (মঞ্জু), রাজশাহীতে মোসাদ্দেক হোসেনের (বুলবুল) বাদ পড়া উল্লেখযোগ্য ঘটনা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে দলে। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নতুন কমিটিগুলোতে মাঠের পরীক্ষিত কর্মী, বিশেষ করে জিয়া পরিবারের প্রতি আনুগত্য দেখেই পদ দেওয়া হচ্ছে। ২০২৩ সালের সংসদ নির্বাচন সামনে রেখে দলে নানা প্রতিকূলতার আশঙ্কা বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মূল দল বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বও একই প্রক্রিয়া অনুসরণ করে হচ্ছে। ঢাকা মহানগরের থানা, ওয়ার্ড ও ইউনিট গঠনেও এ প্রক্রিয়া অনুসরণের কথা জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, 'মাঠের পরীক্ষিতরা কমিটিতে আসবে। বিশেষ করে জিয়া পরিবারের প্রতি আনুগত্য রাখেন, এমন নেতা-কর্মীদের নেতৃত্বের জন্য বাছাই করা হবে।' এ ছাড়া চলতি বছর বিএনপিকে দলীয় শৃঙ্খলার ব্যাপারে তৎপর দেখা যায়। এর মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাঁর একটি বক্তব্যের বিষয়ে চাওয়া ব্যাখ্যা, ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনা ছিল উল্লেখযোগ্য। মির্জা আব্বাস দলীয় এক আলোচনা সভায় বলেছিলেন, 'আমি জানি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। তাহলে গুমটা কে করল। এই সরকারের কাছে এটা আমি জানতে চাই।' এ বক্তব্য দলকে বিব্রত করে। এ ছাড়া দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার, নজরুল ইসলামকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে, আর মনিরুল হককে (কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র) নির্বাহী কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়। শফি আহমেদ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপনির্বাচনে অংশ নিয়েছিলেন। মনিরুল হক দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, সর্বশেষ চিঠি পেয়েও দলের নির্বাহী কমিটির সভায় উপস্থিত হননি। আর নজরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয় সংবাদ সম্মেলন করে নবগঠিত খুলনা মহানগর কমিটির ব্যাপারে বিরূপ মন্তব্যের জন্য। বিএনপির উচ্চপর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালে দলের বাকি পুনর্গঠন শেষ করার পাশাপাশি আন্দোলনের কাঠামো তৈরিতে মনোনিবেশ করবে। তবে দল গোছানো, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা, ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্য সৃষ্টির যে লক্ষ্যের কথা তারা বিভিন্ন সময়ে বলেছিল, সেটার কোনোটিতেই বিএনপি সফল হয়নি। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০২১ সালে অনেক ইস্যুই এসেছিল, কোনোটিতে বিএনপিকে সেভাবে দেখা যায়নি। তিনি বলেন, 'সামনে আছে জাতীয় নির্বাচনের ইস্যু। কিন্তু নির্বাচন প্রশ্নে বিএনপির জ্যেষ্ঠ নেতৃত্ব যথেষ্ট দোটানায় আছে। এ বিষয়ে জনমত তৈরি করে সরকারের ওপর চাপ সৃষ্টির মতো দৃঢ়তা পুরোনো নেতাদের মধ্যে নেই। আবার নতুন নেতৃত্বের মধ্যেও সৃষ্টিশীল কিছু দেখছি না।' | 9 |
আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি আরব গোপনে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। সৌদি আরব যখন অর্থনৈতিক সংকটে ভুগছে এবং আমেরিকা কতটা রিয়াদকে সমর্থন দেবে তা নিয়ে সন্দেহ দানা বাধছে তখন এ তথ্য দিল এ গণমাধ্যমটি। শুক্রবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্মকর্তারা এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে, ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অবনতি হওয়া এবং উত্তেজনা বেড়ে চলার কারণে দেশের অর্থনীতি আরও খারাপ অবস্থায় পড়বে। গত সেপ্টেম্বর মাসে সৌদি আরবের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর ওপর ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর হামলার পর থেকে সৌদি সরকার ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চিন্তা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক সৌদির এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ১৪ সেপ্টেম্বরের হামলা ছিল 'গেম চেঞ্জার'; আরামকো হামলার পর পরিস্থিতি পাল্টে গেছে। সেপ্টেম্বরের ওই হামলার পর আমেরিকা এবং সৌদি আরব ইরানকে দায়ী করেছিল। তবে ইরান সে অভিযোগ নাকচ করেছে। সৌদি আরব, ইউরোপ এবং আমেরিকার কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ওমান, কুয়েত এবং পাকিস্তানের মাধ্যমে সৌদি আরব এবং ইরানের কর্মকর্তারা সরাসরি বার্তা বিনিময় করেছেন। সৌদি আরবের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাধ্য হয়েছে রিয়াদ। অন্যদিকে, ইরানের কর্মকর্তারাও বলেছেন, তারা সৌদি আরবের সঙ্গে উত্তেজনা চান না বরং আঞ্চলিক সব দেশের সঙ্গে ইরান ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক চায়। সূত্র:পার্সটুডে
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে সাত বন্ধু ঘুরতে গিয়েছিলেন ঢাকার সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে। রাত সোয়া ১টার দিকে কিছু দুর্বৃত্ত ডাকাত সন্দেহে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ছয়জনকে। বেঁচে যান একজন। নিহতরা হলেন- ইব্রাহিম খলিল, কামরুজ্জামান, তৌহিদুর রহমান পলাশ, শামস রহিম, টিপু সুলতান ও সিতাব জাবির। এ ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হয় বৃহস্পতিবার।রায়ে মামলায় প্রধান আসামিসহ ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পরনিহত ইব্রাহিম খলিলের বাবা আবু তাহের সমকালের কাছে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন,'যেসব আসামির ফাঁসির রায় হয়েছে, তাদের দ্রুত ফাঁসিতে ঝুলানোর দাবি জানাচ্ছি।' তিনি বলেন,'বড় ছেলে (ইব্রাহিম খলিল) ছিল আমার ভবিষ্যৎ। তাকে ঘিরেই স্বপ্ন দেখতাম। তখন আমি কল্যাণপুরে ফুটপাতে ফল বিক্রি করতাম। নিজে ফল বিক্রি করলেও ছেলেকে পড়ালেখা করিয়ে মানুষ করার স্বপ্ন ছিল। কিন্তু ওরা পিটিয়ে ও কুপিয়ে আমার ভবিষ্যৎকে শেষ করে দিয়েছে।' ছেলের স্মৃতিচারণ করে তাহের বলেন, 'ছেলে বলত-বাবা তোমাকে বেশিদিন কষ্ট করতে হবে না। পড়ালেখা শেষ করে চাকরি করে সংসারের হাল ধরবো। ছেলে বেঁচে থাকলে আমাকে কী অসুস্থ শরীরেও কাজ করতে হত।' কথাগুলো বলতেই কেঁদে ওঠেন তিনি। শারীরিকভাবে তিনি খুবই অসুস্থ। এখন শ্যমলীর একটি ফলের দোকানের কর্মচারী। অসুস্থতার কারণে প্রতিদিন কাজে যেতে পারেন না। কান্নাজড়িত কণ্ঠে আবু তাহের জানান, ইব্রাহিম তখন বাংলা কলেজের অনার্স পড়ুয়া ছিলেন। দুই ছেলের মধ্যে ইব্রাহিম ছিল বড়। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর। সেখানে কোনো জমি-জায়গা বা বাড়ি নেই। ঢাকাতেই থাকেন, ভাড়া বাসায়। তিনি ঘর-বাড়ি করার চিন্তা করেননি কখনও, শুধু ভেবেছিলেন দুই ছেলেকে পড়ালেখা করিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে। ছোটো ছেলে ইউসুফ আলী সুমন মাস্টার্স শেষ করেছেন। বছর তিন আগে ইব্রাহিমের মা বিউটি বেগম মারা গেছেন। ছেলে খুন হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত ছেলের শোক ভুলতে পারেননি বিউটি। ছেলের খুনিদের বিচার হলো সেটিও দেখে যেতে পারেননি না তার স্ত্রী। | 6 |
করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেল মানিকগঞ্জে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল। করোনাভাইরাসের জন্য বাড়তি সতর্কতা হিসেবে মঙ্গলবার রাতে কমিটির এক জরুরি বৈঠকে মাহফিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এদিকে, মানিকগঞ্জে করোনাভাইরাসের বাড়তি সতর্কতার জন্য বিদেশ ফেরত ৫৯ জন ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 4 |
মহাভারতকে পর্দায় নিয়ে আসার চেষ্টা অনেকবারই হয়েছে। কিন্তু প্রত্যেকেই মহাভারতের গল্পকে দেখিয়েছেন ঐতিহাসিক প্রেক্ষাপটে। এবার বর্তমানের সঙ্গে মহাভারতের প্রেক্ষাপট যুক্ত করে নতুন কিছু তৈরি করতে চলেছেন নির্মাতা সৌমিক হালদার। নাম দেওয়া হয়েছে 'মহাভারত মার্ডার্স'। এই ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন প্রিয়াংকা সরকার। পুরাণের নির্যাস নিলেও এটি আসলে থ্রিলার সিরিজ।এতে প্রিয়াংকা অভিনয় করবেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। পর্দায় নাম রুকসানা। তাঁর কাজ হবে একটি সিরিয়াল কিলিং মামলার তদন্ত করা। শহরজুড়ে কয়েক দিন ধরে খুন বেড়ে গেছে। আবির্ভাব হয়েছে দুর্যোধনের। যে একের পর এক খুন করে চলেছে। প্রতিশোধ নেওয়ার জন্য খুঁজছে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবকে। এই জটিল মামলাটি নিয়ে গল্পে সারাক্ষণ ব্যস্ত থাকবেন প্রিয়াংকা। 'মহাভারত মার্ডার্স' সিরিজে প্রিয়াংকার সহ-অভিনেতা হবেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তী। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং। দেখা যাবে হইচই-এ। প্রিয়াংকা এখন ব্যস্ত 'ধপ্পা' ছবির শুটিংয়ে। নারীপ্রধান গল্পের এ ছবিটিও থ্রিলার ঘরানার। 'ধপ্পা'য় প্রিয়াংকার সঙ্গী হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথম একসঙ্গে অভিনয় করছেন তাঁরা।টালিউডের মিষ্টিমুখ প্রিয়াংকা অভিনয়ে এসেছিলেন ২০০৮ সালে। রাজ চক্রবর্তীর বাণিজ্যিক ছবি 'চিরদিনই তুমি যে আমার' তাঁর প্রথম ছবি। পর্দার প্রথম নায়ক রাহুলকেই পরে বাস্তব জীবনের নায়ক করেছিলেন প্রিয়াংকা। কিন্তু বিয়েটা টেকেনি শেষ পর্যন্ত। ব্যক্তিগত জীবনের অনেক চড়াই-উতরাই পার করে প্রিয়াংকা এখনো টিকে আছেন টালিউডে। চেষ্টা করছেন নতুন ধরনের কাজ দিয়ে দর্শকের মন জয়ের। | 2 |
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৪ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে সেন্টার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালত চার যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তদের বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আটককৃতদের আজ সোমবার সকালে জেল হাজতে পাঠানো হবে।সাজাপ্রাপ্তরা হলেন, চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ফখরুল ইসলামের ছেলে শাকিব (২৪), আবুল কাশেমের ছেলে মিরাজ (২৪), নুর ইসলামের ছেলে ছারওয়ার হোসেন (২৬) ও মোস্তফা সারেং এর ছেলে নুর উদ্দিন (২৫)। তাঁরা সবাই স্থানীয় সেন্টার বাজার বিএসবি ব্রিকসের শ্রমিক। এদের মধ্যে আবুল কাশেমের ছেলে মিরাজকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয় এবং বাকিদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।স্থানীয়রা বলছে, সকাল সাড়ে সাতটার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তাঁর ওড়না টেনে ইভটিজিংয়ের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চার যুবককে আটক করে গণপিটুনি দিয়ে চর জব্বার থানায় সোপর্দ করে।এ বিষয়ে চরজব্বার থানা-পুলিশের উপপরিদর্শক মো. সাগির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৭টায় মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এরা ৪ জনই ইটভাটার শ্রমিক। তবে, অভিযুক্তদের দাবি তাঁরা ৪ জন একই মোটরসাইকেলযোগে যাওয়ার পথে মেয়েটির গায়ে ধাক্কা লাগে। কিন্তু ভুক্তভোগীর স্কুলছাত্রীর পরিবার দাবি করছে, তারা মেয়েটিকে উত্ত্যক্তে করার চেষ্টা করা হয়েছে। | 6 |
এই প্রথম স্ত্রী শাম্মী আকতার মনিকে নিয়ে সমুদ্র সৈকত ও কক্সবাজারে রেল প্রকল্প পরিদর্শনে গেলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। স্ত্রীকে নিয়ে এটিই রেলমন্ত্রীর প্রথম কক্সবাজারের সমুদ্র সৈকতে জনসমুখে আসা। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর মাধ্যমে সমুদ্র সৈকতে হানিমুন ও প্রকল্প পরিদর্শন একসঙ্গে করছেন তারা। কিছুটা 'রথ দেখা আর কলা বেঁচার মত বিষয়! মঙ্গলবার তারা বিমান যোগে কক্সবাজার পৌঁছান। এ সময় মন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও সঙ্গে ছিলেন। বুধবার (২২ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে দোহাজারী-রামু- কক্সবাজার রেল প্রকল্প দেখতে যান মন্ত্রী। এ সময় তাদের সঙ্গে কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মফিজুর রহমান, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য নূরুল ইসলাম সুজনের প্রথম স্ত্রী মারা যান একাদশ সংসদ নির্বাচনের আগের দিন অর্থাৎ ২০১৮ সালের ২৮ ডিসেম্বর। এর পরে তিনি রেলমন্ত্রণালয়ের দ্বায়িত্ব পাওয়ার পরে গত ৫ জুন (২০২১) ইসলামী শরিয়াহ ও সরকারি আইন অনুসারে দিনাজপুরের বিরামপুর উপজেলার মেয়ে শাম্মী আকতার মনিকে কিছুটা গোপনে বিয়ে করেন। মন্ত্রীর দ্বিতীয় স্ত্রী একজন আইনজীবী। পরে জানাজানি হলে মন্ত্রী গণমাধ্যমকে বলেন, করোনাকালে গোপনে দু'একজন স্বাক্ষী সাবুদ নিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ঘরে তুলবেন তিনি। সে আনুষ্ঠানিকতার সুযোগ না দিয়েই গত সোমবার এ দম্পতি কক্সবাজারে সমুদ্র সৈকতে হানিমুন ও প্রকল্প পরিদর্শন একসঙ্গে করতে যান। তারা বর্তমানে কক্সবাজারে অবস্থান করে বিশ্বের সব চেয়ে দীর্ঘ সৈকতের সৌন্দর্য উপভোগ করছেন। পরে তারা চট্টগ্রামসহ উক্ত এলাকাল আরো কয়েকটি প্রকল্প পরিদর্শন শেষে আগামী শনিবার বিমানযোগে ঢাকায় আসবেন বলে জানান গেছে। | 6 |
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে আমাদের (সরকারের) হিসাবটাই বিশ্বব্যাংক সব সময় মেনে নেয়। তারা এককটা পূর্বাভাস দেয় কিন্তু শেষে আবার আমাদেরটাই মেনে নেয়। বছরের অনেকটা সময় এখনো বাকি আছে। আশা করি, আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। উল্লেখ্য বিশ্বব্যাংক গতকাল এক পূর্বাভাসে বলেছে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৮ শতাংশ। আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দ্বিতীয় দফা করোনার আঘাতে বাংলাদেশের অর্থনীতি খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। তবে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি যেদিকে যাবে বাংলাদেশের অর্থনীতিও যেদিকেই যাবে বলে তিনি মনে করেন। আল্লাহ মাফ করুন, যদি বিশ্ব পরিস্থিতি খুব একটা খারাপ না হয় তাহলে আমাদেরও ক্ষতি কম হবে। এখন ভ্যাকসিন চলে এসেছে। সব দেশেই ভ্যাকসিন প্রয়োগ চলছে। আমাদের এখানেও চলছে। বিডি প্রতিদিন/ফারজানা | 9 |
চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫৫ রাউন্ড শর্টগানের গুলি এবং ১৪ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ সংঘর্ষে পুলিশসহ ৪০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৭ জন যুবদলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় জানান, উপজেলার ও পৌর যুবদলের উদ্যোগে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে বিকেলে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে একটি মিছিল বাজার প্রদক্ষিণ করে আসলে বিশ্বরোডের মুখে পুলিশ তাদের শ্লোগান বন্ধ করতে বলে ব্যানার কেড়ে নেয়। এ সময় উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিশ্বরোড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। একপর্যায়ে দু'দলের নেতাকর্মীদের মাঝে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। বিকালে উপজেলা যুবদলের সভাপতি আক্তার হোসেন দুলালের সভাপতিত্বে সভা শুরু হয়। এ সময় কয়েকজন বক্তব্য রাখলে সভার সমাপ্তি ঘোষণা পর পরেই পুলিশ যুবদলের নেতাকর্মীদের একজায়গায় জড়ো করার চেষ্টা করলে নেতাকর্মীরা দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে। পরে পুলিশ নেতাকর্মীদেরকে রামগঞ্জ সড়কের দক্ষিণ দিকে ধাওয়া করলে নেতাকর্মীরা পাল্টা ইটপাটকেল ছোঁড়া শুরু করলে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছুঁড়লে যুবদল নেতাকর্মীরা রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালযের সামনে জড়ো হয়ে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কে টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ করে। এ খবর হাজীগঞ্জ বাজারে ছড়িয়ে পরলে হাজীগঞ্জ পূর্ব বাজার ও মধ্যবাজারে যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় প্রায় ৪০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।শেষ পর্যন্ত সন্ধ্যার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।যুবদলের সভাপতি আক্তার হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন বলেন, পুলিশ ও ছাত্রলীগ আমাদের শান্তপ্রিয় অনুষ্ঠান ষড়যন্ত্র করে পণ্ড করেছে।হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম বলেন, বিকেল ৪টার দিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে বিএনপি অফিসের সামনে নেতাকর্মীরা সড়ক ব্লক করে প্রোগ্রাম করছিল। এ সময় আমরা তাদের রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করি। কিন্তু তারা তা না করে উল্টো কিছু উশৃঙ্খল কর্মী পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এখান থেকেই ঘটনার সূত্রপাত।তিনি জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫৫ রাউন্ড শর্টগানের গুলি এবং ১৪ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। সংঘর্ষ চলাকালে আমাদের তিন পুলিশ আহত হয়েছে। এ সময় যুবদলের ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
| 6 |
সদ্য চালু হওয়া পটুয়াখালীর পায়রা সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাইয়ান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।গত সোমবার বিকেলে পায়রা সেতুর দক্ষিণ পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে। রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান শাহারিয়ারের ছেলে।জানা যায়, পায়রা সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত রাইয়ানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকায় নেওয়া পথে তার মৃত্যু হয়।পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নুরুনাহার বলেন, সন্ধ্যায় আহত অবস্থায় রাইয়ান ও মোরশেদকে হাসপাতালে আনা হয়। রাইয়ানের অবস্থা গুরুতর দেখে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোরশেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়।এদিকে অপর আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি।দুমকি থানারা উপপরিদর্শক বিপ্লব কুমার ভাট জানান, চারলেনের পায়রা সেতুর মাঝে বিভাজন থাকলেও একটি মোটরসাইকেল রং সাইড দিয়ে অতিক্রম করায় এ দুর্ঘটনা ঘটে।দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে এখনো জানতে পারিনি তবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। | 6 |
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে জরিমানা করায় লঞ্চ চলাচল বন্ধ রাখার ১ ঘণ্টা লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখে বাংলাবাজার-শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটের লঞ্চ মালিক সমিতি।বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানায়, শিবচরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো শিমুলিয়া ঘাটে পৌঁছানোর পড়েই অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ এনে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ৫ হাজার টাকা করে জরিমানা করে। এতে ক্ষুব্ধ হয়ে বেলা ১১টা থেকে লঞ্চ মালিক সমিতি লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে বিআইডব্লিউটিএর সঙ্গে আলোচনা করে আবার দুপুর ১২টার দিকে পুনরায় লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, 'বাংলাবাজার ঘাট থেকে প্রশাসনের উপস্থিতিতেই গুনে গুনে যাত্রী তোলা হয় লঞ্চে। ঘাটে হাজার হাজার যাত্রীর চাপ। এর মধ্যেও লঞ্চগুলো ধারণ ক্ষমতার কম যাত্রী নিয়েই ছেড়ে যাচ্ছে। অথচ শিমুলিয়া পাড়ে যাওয়ার পর জরিমানা করা হচ্ছে লঞ্চগুলোকে। এ কারণে লঞ্চ মালিকেরা লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নেয়।মো. মনিরুজ্জামান মনির আরও বলেন, ১১টা থেকে সিদ্ধান্ত মতে আমরা লঞ্চ বন্ধ করে দিয়েছিলাম। পরে বিআইডব্লিউটিএর সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আবার লঞ্চ চালু করেছি। রাত ১০টা পর্যন্ত আমরা লঞ্চ গুলো চালাব।'বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আমাকে আমার উদ্বর্ধন কর্তৃপক্ষ লঞ্চ চলাচল শুরু করতে অনুমতি দিয়েছে। কয়টা পর্যন্ত চলবে তা বিআইডব্লিউটিএর থেকে জানানো হবে।' | 6 |
'ভারত ও বাংলাদেশ উন্নয়ন অংশীদার এবং এই সহযোগিতা নিছক দেনাপাওনার ঊর্ধ্বে, যা বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে রচিত।' মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনলাইন সেমিনারে এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ভারতীয় হাইকমিশন। ভারতীয় হাইকমিশন 'মহাত্মা গান্ধী স্মরণে' শীর্ষক ওই অনলাইন সেমিনারের আয়োজন করে। আগামী ২ অক্টোবর দুই বছরব্যাপী মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনের সমাপ্ত হবে। 'ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী সম্মিলিতভাবে উদযাপনের প্রত্যাশায় রয়েছে। আমি একই প্ল্যাটফর্মে বাংলাদেশের সমস্ত গান্ধী আশ্রমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত', বলেন তিনি। তিনি ভারত ও বাংলাদেশের এই অভিন্ন ইতিহাস রক্ষার জন্য এবং বন্ধুত্বের এই লালিত বন্ধনকে আরও সুদৃঢ় করার জন্য তাদের সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। সেমিনারে অংশ নেন নোয়াখালীর সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি স্বদেশ রায়, মহাত্মা গান্ধী স্মারক সদনের সভাপতি সৈয়দ আবুল মকসুদ, নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক নব কুমার রাহা, আত্রাই গান্ধী আশ্রমের অধ্যাপক আমিনুল ইসলাম, জামালপুর গান্ধী আশ্রমের হিল্লোল সরকার এবং দোহার গান্ধী আশ্রমের মো. ফজলুল হক। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ/শফিক | 6 |
বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন আইনজীবী রেহানা পোপাল। সমাজ, সংস্কৃতি ও বিশ্বের ইতিবাচক পরিবর্তনে যারা অবদান রেখেছেন তারাই স্থান পেয়েছেন এ তালিকায়। রেহানা ব্রিটেনে অভিবাসী ও সিভিল আইন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। আফগানিস্তান থেকেশরণার্থী হিসেবে ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন রেহানা। আফগানিস্তানে তালেবানের প্রথমবারের মতো ক্ষমতারোনের সময়টাতে ব্রিটেনে মা ও তিন ভাইবোনের সঙ্গে যুক্তরাজ্যে আশ্রয় নেন রেহানা। তাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছিল ক্ষেপণাস্ত্রের আঘাতে। সূত্র : বিবিসি বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসর রাতেই বরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম বাবুল হোসেন (২০)। আজ শনিবার ভোরে বাড়ির রান্নাঘরে ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। বাবুল দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া এলাকার সফিজুল ইসলামের ছেলে। তিনি আত্মহত্যা করেছেন বলে তার পরিবার দাবি করেছে। তবে পুলিশ বলছে, এটি 'রহস্যজনক' মৃত্যু। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, এই মৃত্যু আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু) মামলা হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 6 |
শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে শুরু হলো মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র উৎসব। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে আজ রোববার থেকে শুরু হলো এই আয়োজন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত উৎসবের শিরোনাম 'ইভ্যালি সেলুলয়েডে ৭১'। উৎসবে বিনা দর্শনীতে দর্শকেরা দেখতে পাবেন মুক্তিযুদ্ধভিত্তিক সাতটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য ছবির সঙ্গে থাকবে প্রামাণ্যচিত্র প্রদর্শনী। ২১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। আজ উৎসব উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দেশে-বিদেশে ছড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্বাধীনতাবিরোধীদের পরিচয় তুলে ধরা মুক্তিযোদ্ধাদের নৈতিক দায়িত্ব। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে পাঁচজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় উৎসবে প্রদর্শন করা হবে মুক্তিযুদ্ধবিষয়ক সাতটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এগুলো হলো চাষী নজরুল ইসলামের 'ওরা ১১ জন', সুভাষ দত্তের 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী', নারায়ণ ঘোষ মিতার 'আলোর মিছিল', আলমগীর কুমকুমের 'আমার জন্মভূমি', হুমায়ূন আহমেদের 'আগুনের পরশমণি', নাসির উদ্দীন ইউসুফের 'গেরিলা' ও তৌকীর আহমেদের 'জয়যাত্রা'। এ ছাড়া উৎসবে প্রদর্শন করা হবে প্রামাণ্যচিত্র 'স্টপ জেনোসাইড', 'সেই রাতের কথা বলতে এসেছি', 'দেশে আগমন' ও 'নট আ পেনি নট আ গান'। আয়োজকেরা জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্রের প্রতি সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের আগ্রহ তৈরির লক্ষ্যে বিনা মূল্যে চলচ্চিত্র দেখে র্যাফেল ড্রর মাধ্যমে পুরস্কারে ব্যবস্থা রয়েছে এ উৎসবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কাজী শহিদ ইসলাম, উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন, এস এস কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা শওকত হাসান মিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল্লাহ সুমন, গ্রিনল্যান্ড গ্রুপের চেয়ারম্যান আবদুল হাই, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার, চলচ্চিত্র অভিনেত্রী শাহনূর প্রমুখ। | 2 |
গোপালগঞ্জ জেলায় উৎপাদিত ধানের একটি বড় অংশ আসে চান্দার বিল থেকে। এই চান্দার বিলটি গোপালগঞ্জ জেলার ৬টি ইউনিয়নের মধ্যে পড়েছে। ইউনিয়নগুলো হলো মুকসুদপুর উপজেলার উজানী, ননীক্ষীর, জলিরপাড়, কাশালিয়া, সদর উপজেলার সাতপাড় ও কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া।এর মধ্যে চান্দার বিলের বেশি অংশ পড়েছে উজানী ইউনিয়নে। এই ইউনিয়নে বড় বিল নামে আরও একটি বিল রয়েছে। এটিও এক সময় চান্দার বিলের অংশ ছিল। এই সকল বিল বেষ্টিত এলাকার ৯৫ ভাগ মানুষের একমাত্র আয়ের উৎস ধান উৎপাদন। প্রায় ১৫ হাজার পরিবার এসব বিলে এক ফসলি বোরো ধান উৎপাদন করে সারা বছর তাদের সংসার চালায়।এ চান্দার বিল ও বড় বিলের সঙ্গে সরাসরি এমবিআর ক্যানেলের সংযোগ রয়েছে। বিগত কয়েক বছর এমবিআর ক্যানেল থেকে জোয়ারের পানিতে এই এলাকার বিলের কৃষি জমি তলিয়ে যায়। প্রতিবছর জোয়ারের পানি প্রবেশের পরিমাণ বেড়েই চলেছে। তবে এ বছর জোয়ারের পানি মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাওয়ায় চরম বিপদের সম্মুখীন হয়েছে এলাকার মানুষ।জোয়ারের পানি মাত্রাতিরিক্তভাবে প্রবেশের ফলে তলিয়ে গেছে ওই সব এলাকার প্রায় ১১ হাজার হেক্টর জমির ধান। পানি বেড়ে যাওয়ায় অধিকাংশ খেতের কাচা ও আধা পাকা ধান কাটতে শুরু করেছে অসহায় কৃষকেরা। তবে ধান কাটতে গিয়ে নানা প্রতিকূলতার মধ্যে পড়তে হচ্ছে কৃষকদের। একদিকে জোয়ারের পানিতে জমির ধান নষ্ট হচ্ছে, অপর দিকে ধান কাটা শ্রমিকের মজুরের সংকট। প্রতি বছর ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, যশোর, কুষ্টিয়া, বাগেরহাটসহ বেশ কয়েকটি জেলা থেকে শ্রমিক ধান কাটতে আসলেও এ বছর তাদের দেখা মিলছে না। যে শ্রমিক এসেছে তাদের দ্বিগুণেরও বেশি মজুরি দিতে এমন অবস্থায় দিশেহারা কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।উজানী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষক শুক্রাচার্য বিশ্বাস বলেন, 'এখানে জোয়ারের পানির ঢোকার কারণে আমার ২০ বিঘা জমির ধান শেষ হয়ে গেছে। জমি এখনো জলের তলেই রইছে। কোন কিষেন (ধান কাটা শ্রমিক) আমার জমির ধান কাটতিছেনা। একটা কিষেনরে পাঁচ ভাগের এক ভাগ ধান দিতে হচ্ছে আর খাওন দিতে হচ্ছে তাতেও কিষেন পাওয়া যাইচ্ছেনা। এখন আমরা দিশেহারা। হাটতিছি কিন্তু হাঁটার বল নাই গায় (শরীরে)। জোয়ারের চাপে ধান পড়ে গেছে ও নষ্ট হয়ে গেছে। এহন সর্বশান্ত হয়ে গেছি আমি।'অপর এক কৃষক আরিফ উকিল জানান, চান্দার বিল ও বড়বিলে আমার ১০ বিঘে জমি। প্রতিবছর জোয়ারের পানি এসে এইরকম তলায় যায়। ধান কেটে বাড়ি নিতে পারি না। আধাআধি থাইকে যায়। কিষেন পাচ্ছি না, কিষেনের দাম অতিরিক্ত। পানির ভেতর দিয়ে বোঝাও মাথায় উঠোনো যায় না। ধান বিক্রি করতি গেলি মন সাড়ে ৬শ,৭শ টাকার ওপর দেয় না। এতে খুবই দুরবস্থার মধ্যে আছি।উজানী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষক মিল্টন বিশ্বাস বলেন, 'আমার ২৫ বিঘে জমির ধান পানির নিচে পড়েছে। পানির নিচে পড়ে ধানে গ্যাজ (শিকড়) হয়ে গেছে। কাইটে বোঝা বইয়ে বাড়িতে নেওয়ার কায়দা (উপায়) নাই নৌকায় ও আসেনা। এখন পলিথিনে কইরে পানির ভেতর দিয়ে টাইনে ৩ কিলোমিটার দুরে আনতে হচ্ছে। কিষেন দিয়ে কাটাইতি যে খরচ আর ধান কাইটে যা নেই তাতে সে খরচের টাকা হচ্ছে না। আমরা খুব অসহায় হয়ে পড়ছি। আমাদের এলাকায় একটাই ফসল সেটা হলো এই বোরো ধান। আর এই ধানের ওপর চান্দারবিল ঘোষিত এলাকার সবাই নির্ভরশীল। এখন সবাইকে না খেয়ে মরতে হবে। সরকার যেন আমাদের দিকে একটু খেয়াল করে।'উজানী ইউনিয়নের কৃষক সিদ্দিকুর রহমান বলেন, 'আমি ৪ বিঘা ধান চাষ করেছি। আমাদের এই চান্দার বিলে একমাত্র বোরো ধানই ফসল আর কোনো ফসল হয় না। জোয়ারের পানি ঢোকার কারণে ধানের অনেক ক্ষতি হয়ে গেছে। বেশির ভাগ ধানের ওপর দিয়ে গ্যাজ হয়ে গেছে। জোয়ারের পানি না ঢুকলে আমাদের এ রকম ক্ষতি হতো না। সরকারের কাছে আমার অনুরোধ যাতে বেড়িবাঁধ ও স্লুইসগেট গেট করে দিয়ে জোয়ারের পানি আশা যাওয়া নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে দেয়। এ বছর এমন পরিস্থিতি হয়েছে যে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।' ফরিদপুরের সালতা থেকে ধান কাটতে আশা শ্রমিক মো.আজিজুল শেখ জানান, এই অঞ্চলের ধান পানিতে তলায় গেছে। ধান কাটতে আমাদের সমস্যা হয়। শুকনা জমি হলে এক বিঘা জমির ধান ৫ জনে কাটতে পারি। কিন্তু পানির নিচে থাকায় ৫ জনে ১০ কাঠার বেশি ধান কাটা সম্ভব হয় না। এতে জমির মালিক ও বাঁচানো আমরাও বাঁচিনা।উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শ্যামল কান্তি বোস জানান, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু জোয়ারের পানি কৃষকদের সব স্বপ্ন ভেঙে দিয়েছে। বিলের মধ্য দিয়ে ১৫টি খাল রয়েছে। এ খাল দিয়েই মূলত জোয়ারের পানি বিলে প্রবেশ করে। গুরুত্বপূর্ণ কয়েকটি খাল খনন ও তার মুখে স্লুইসগেট গেট করতে পারলে জোয়ারের পানি নিয়ন্ত্রণ সম্ভব হবে। এ ছাড়া বোশের খাল নামে যে খালটি রয়েছে তার পশ্চিম পাড় দিয়ে বেড়ি বাঁধ রয়েছে। এখন খালটির পূর্ব পাড় দিয়ে বেড়ি বাঁধ করতে পারলে বিলের পশ্চিম প্রান্তের জমি জোয়ারের পানি থেকে রক্ষা পাবে।এ বিষয়ে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. অরবিন্দু কুমার রায় জানান, চান্দার বিলের ওই সব এলাকার জমি নিচু, একবার পানি উঠে গেলে সহজে নামে না। হারভেস্টার মেশিনও সেখানে চলে না। জোয়ারের পানি নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। শ্রমিক সংকট সমাধানের জন্যও চেষ্টা চালানো হচ্ছে। | 6 |
বিভিন্ন প্রকল্পে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে বিদেশী কোম্পানি বা ব্যক্তিকে নিরুৎসাহিত করে দেশীয় অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য কোম্পানি বা ব্যক্তি বাছাইকে উৎসাহিতকরণের সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এছাড়া প্রকল্পের সময় ও ব্যয় যেন বৃদ্ধি না পায় সেদিকে লক্ষ্য রেখে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগসহ প্রকিউরমেন্ট ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে কমিটি। আচ বুধবার (২৩ ডিসেম্বর)একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি-এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনস্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, মোঃ শফিকুল আজম খাঁন এমপি, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে পার্কিং লটে গাড়ি রাখার শর্ত থাকা সত্বেও শর্ত ভঙ্গের কারণে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নাটোর রেলওয়ের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করে উদ্ধারকৃত জমির যথাযথ ব্যবহার, বিভিন্ন প্রকল্পে প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে পূর্বের যোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা করে পদায়ন, মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্যদের অংশগ্রহণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে করোনা মহামারির কারণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের সুপারিশ করে কমিটি। এছাড়া বাংলাদেশ রেলওয়ের চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সময় ও ব্যয় বৃদ্ধির কারণ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। | 6 |
বাসাইলে বন্যার্তদের মধ্যে ত্রাণসহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাসুলিয়ায় এ সহায়তা দেওয়া হয়।এতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ১০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।ত্রাণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাসাইল পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবদুর রহিম আহমেদ, আওয়ামী লীগ নেতা সোহানুর রহমান সোহেল ও রফিকুল ইসলাম সংগ্রাম।এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, ভৌগোলিকভাবে বাসাইল একটি বন্যাপ্রবণ এলাকা। এবারের বন্যায় উপজেলার বিভিন্ন স্থানে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। সরকারের পক্ষ থেকে পানিবন্দী অসহায় কর্মহীন মানুষের জন্য ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে। এই কার্যক্রম চলবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে রয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। এ ছাড়া ৩৩৩ নম্বরে কল দিলেও তাৎক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। | 6 |
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কমিটি গঠন করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সুপারিশে গতকাল বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দেন হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে রাকিন আহম্মেদ খান ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ আমরিন মামুনকে। রাশেদ মাহমুদ আতিকুজ্জামান সহসভাপতি, ইনজামাম উল ইসলাম ও সজল সরদার সহসাধারণ সম্পাদক, গোলাম মাহামুদ সাব্বির সাংগঠনিক সম্পাদক, শাখাওয়াত জামান সহসাংগঠনিক সম্পাদক, আতিকুর রহমান খান প্রচার ও প্রকাশনা সম্পাদক, মিমতাসিন মনির একা সাংস্কৃতিক সম্পাদক, বৃষ্টি দত্ত সহসাংস্কৃতিক সম্পাদক, আবদুল্লাহ রাকিব আল হাসান ক্রীড়া সম্পাদক ও ইশতিয়াক আহম্মেদকে ক্লাব সম্পাদক করা হয়েছে। এ ছাড়া মহিলা সম্পাদক ফাহরিয়া মেহজাবিন হিসেবে রয়েছেন প্রণতি রায়, জান্নাতুল ফেরদৌস, অর্থি রহমান, অনিন্দিতা সাহা। নির্বাহী সদস্য করা হয়েছে মেহেদী হাসান, রেদোয়ান উল ইসলাম, সাগর সাহা ও সোহেল রানাকে। | 6 |
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সভাপতিসহ ১২টি পদে আওয়ামী লীগ ও সমমনা দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর সম্পাদকসহ চারটি পদে বিজয়ী হয়েছেন বিএনপি ও সমমনা দল সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর রাতভর গননা শেষে শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আইনজীবী লুৎফুর রহমান মোল্লা। অপরদিকে, ৩৯৩ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মোখলেছুর রহমান বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের মামুন-অর রশিদ পেয়েছেন ৩৫৩ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক খোকন ও মো. আলাউদ্দীন হাওলাদার (আওয়ামী লীগ), যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন মিজান (আওয়ামী লীগ) ও মোক্তার হোসেন (বিএনপি)। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হালিমা বেগম হেপী (আওয়ামী লীগ)। নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন : মিজানুর রহমান খান (আওয়ামী লীগ), বাসুদেব দাস (আওয়ামী লীগ), এসএম আতিকুল ইসলাম (আওয়ামী লীগ) ও সাইদুর রহমান (বিএনপি)। নির্বাচন উপ-পরিষদে বিজয়ীরা হলেন : গোলাম কবীর খান (আওয়ামী লীগ), খান মঞ্জুরুল আলম (আওয়ামী লীগ), মো. জামাল হোসেন (আওয়ামী লীগ), এমএ জলিল (আওয়ামী লীগ) এবং মো. মহসিন (বিএনপি)। জেলা আইনজীবী সমিতির ১৬ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্ধিতা করেন ৩২ জন প্রার্থী। আইনজীবী সমিতির সদস্য সংখ্যা প্রায় ৯০০ হলেও মোট ভোটার ৮৪০জন। ভোট প্রয়োগ করেছেন ৭৬৭ জন। বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা | 6 |
দেশব্যাপী করোনা (কোভিট-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্দ্যেগে আজ শুক্রবার এই ভ্রাম্যমাণ বিক্রির গাড়ির উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিতসংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যাক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিক, ওসি (তদন্ত) হুমায়ন কবির, ওসি (অপারেশন) নয়ন কারকুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ। এ কার্যক্রম ৪৫ দিন চলবে। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিক জানান, গত বছর করোনাকালীন সময়ে আমাদের খামারিদের আর্থিক ক্ষতি হয়। তাই এবার যাতে তাদের ক্ষতি না হয় এ জন্য আমাদের মন্ত্রণালয় থেকে ভ্রাম্যমাণ গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে আমরা এগুলো খামারিদের নিকট থেকে কিনে নেব। পরে শহরের বিভিন্ন জায়গায় আমাদের টিম গাড়িতে করে এগুলো বিক্রি করবে। পর্যায়ক্রমে এই ভ্রাম্যমাণ গাড়ি উপজেলার ৯টি ইউনিয়নে যাবে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
এক মৌসুমে এমনি এমনি দুই কোচ বরখাস্ত করেনি রিয়াল মাদ্রিদ। জিদানকে শুধু শুধু ডেকে আনেনি। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সবখানেই নিজেদের সেরা প্রমাণ করতে হবে রিয়ালকে। লা লিগায় জিদানের দল পয়েন্ট হারিয়েও শীর্ষে আছে। তবে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই জয়হীন লস ব্লাঙ্কোসরা। প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে ৩-০ গোলের বড় হার। দ্বিতীয় ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে শেষের গোলে ক্লাব ব্রুজের বিপক্ষে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। কোন রকম লজ্জা এড়ায়। ম্যাচের ৯ মিনিটের মাথায় ইমানুয়েল ডেনিস গোল করে ব্রুজকে এগিয়ে নেয়। আনকোরাভাবে গোল খান চেলসির সাবেক বেলজিয়াম গোলরক্ষক থিবো কর্তোয়া। ইমানুয়েল বলে শট নেওয়ার আগেই তিনি লুটিয়ে পড়েন। ভুল করে অন্য পায়ে আলতো টাস লেগে কর্তোয়ার চোখের সামনে দিয়ে গোল হয়ে যায়। এরপর ম্যাচের ৩৯ মিনিটে আবার গোল খায় রিয়াল। ক্লাব ব্রুসের ত্রাতা আবার সেই ডেনিস। রিয়ালের রক্ষণভাগ ওপরে উঠে গেলে সুযোগ পেয়ে যান তিনি। তবে এখানেও ভুল আছে কর্তোয়ার। তিনি গোল ছেড়ে হুট করে এগিয়ে আসলে সহজে গোলে শট নেওয়ার সুযোগ পেয়ে যান ডেনিস। রিয়ালের রক্ষণভাগ এগিয়ে আসলেও তাই কাজ হয়ন। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। কর্তোয়ার ওপর বিরক্ত রিয়াল কোচ জিদান দ্বিতীয়ার্ধে তাকে আর মাঠে নামায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য রিয়াল ঘুরে দাঁড়ায়। ম্যাচের ৫৫ মিনিটে গোল করে ব্যবধান কমান রিয়াল অধিনায়ক সের্গিও রামোস। তবে তার গোল নিয়ে আছে বিতর্ক। আরও একবার বিতর্কিত ভিএআর। এরপর ম্যাচের শেষ সময়ে (৮৫ মিনিটে) গোল করেন রিয়ালের আরেক ডিফেন্ডার কাসেমিরো। ব্রাজিলের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তবে লজ্জার রেকর্ডে তার আগেই পা দেয় লস ব্লাঙ্কোসরা। ইউরোপের প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে ঘরের মাঠে অন্তত দুটি করে গোল খাওয়ার রেকর্ড করে তারা। রিয়ালের হয়ে এ ম্যাচেও আলো ছড়াতে পারেননি সাবেক চেলসির আরেক বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড। রিয়ালের হয়ে পাঁচটি অফিসিয়াল ম্যাচ খেলেও গোলহীন এই ফরোয়ার্ড। জিদানের জন্য যা চিন্তার বড় কারণ। | 12 |
পঞ্চগড় পৌরসভা নিবার্চনে প্রচারণার প্রথম দিনে ধানের শীষের প্রচারণার মাইক বন্ধ করে মাইক ও রিকশা ভাংচুরের অভিযোগ উঠেছে।এসময় রিকশা চালক নয়নকে মারপিট ও মোবাইল মেমোরি ছিনিয়ে নেয়া হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পৌর এলাকার তুলারডাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. তৌহিদুল ইসলাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা নিবার্চন কর্মকর্তা মো. আলমগীরের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, পৌর এলাকার তুলারডাঙ্গা এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. তৌহিদুল ইসলামের পক্ষে প্রচারণা চলাকালে মিলন ইসলাম সাগর ও তুষার নামে দুই যুবক প্রচারণা বন্ধ করে দিয়ে মাইক ও রিকশা ভাংচুর করে। এসময় রিক্সা চালক নয়নকে মারপিট করে এবং তার মোবাইলের মেমোরি ছিনিয়ে নেয়। মেয়র প্রার্থী মো. তৌহিদুল ইসলাম জানান, আমার নির্বাচনী প্রচারণার প্রথমদিনেই প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও রিকশা ভাংচুর করেছে।আমি রিটার্নিং অফিসারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ করেছি। তিনি আরও জানান, গত কয়েকদিন আগে এক ছাত্রলীগ নেতা ফেসবুকে আমাকে নানা ভাবে হুমকি-ধামকি দিয়েছে। জেলা রিটানিং অফিসার ও জেলা নিবার্চন কর্মকর্তা মো. আলমগীর জানান, আমি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রথম অভিযোগ হিসেবে আমি প্রার্থীদের সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে এমন ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। | 6 |
কাচের স্বচ্ছ জারে ঘুরে বেড়াচ্ছে রংবেরঙের মাছ-এ দৃশ্য সবার বেশ পরিচিত। কিন্তু কাচের জারে পাতা ছড়িয়ে বসে আছে খুদে গাছ, পাশেই পড়ে আছে শুভ্র শঙ্খ বা ধ্যানমগ্ন খুদে বুদ্ধ। কাচের দেয়ালে বন্দী জীবন্ত এই ছোট্ট জগৎ সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণা নেই। অভিনব উপায়ে ঘর সাজানোর জন্য এই টেরেরিয়াম দারুণ এক অনুষঙ্গ।টেরেরিয়াম অনেকটা অ্যাকুয়ারিয়ামের মতো। কিন্তু এতে মাছের পরিবর্তে রাখা হয় ছোট ছোট গাছ। কাচের জারে এমনভাবে গাছ লাগানো ও সাজানো হয় যে সেটা হয়ে ওঠে খুদে একটা বাগান।টেরেরিয়াম বানানোর আগে১. গাছ বাছাই করতে হবে। এ ক্ষেত্রে খুব কম পানি দরকার এমন গাছ বাছুন।২. ক্যাকটাস ও সাকুলেন্টের জন্য খোলা মুখের পাত্র আর ফার্নের জন্য মুখ ঢাকা পাত্র ব্যবহার করুন।৩. মুখ ঢাকা পাত্র ব্যবহার করলেও মাঝে মাঝে পাত্রের ঢাকনা খুলে দিতে হবে বাতাস চলাচলের জন্য।টেরেরিয়াম বানাতে যা লাগবে১. স্বচ্ছ কাচের জার। যেকোনো আকারের গোল্ডফিশ বোল, কুকি জার, তলা সমান কাচের ফুলদানি, কাচের বাটি হলেও চলবে।২. পাথর ও মার্বেল। পাথরের আকার কেমন হবে তা নির্ভর করবে পাত্রের আকারের ওপর।৩. কয়লা ও মাটি।৪. ছোট ছোট গাছ। কয়েক রঙের হলে সুন্দর দেখাবে।৫. প্রয়োজন বা ইচ্ছে হলে মস।৬. ছোট শামুক বা ঝিনুক, রঙিন পাথর, ছোট পুতুল ইত্যাদি যা দিয়ে সাজাতে চান।যেভাবে বানাবেনকাচের পাত্রটি পরিষ্কার করে মুছে শুকিয়ে নিন। জার লম্বালম্বি বা আড়াআড়ি যেকোনোভাবে রেখেই সাজাতে পারেন। প্রথমে পাথর বিছিয়ে নিন। এতে অতিরিক্ত পানি বেরিয়ে পাথরের নিচে জমা হবে। পাথরের ওপর ১-২ ইঞ্চি পুরু করে কয়লা বিছিয়ে দিন।এরপর অর্ধেক পাত্র ভরে দিন ঝরঝরে মাটি দিয়ে। তারপর ছোট ছোট ক্যাকটাস, ছোট অ্যালোভেরা ও সাকুলেন্ট লাগান।গহিন সবুজের মধ্যে ধ্যানী বুদ্ধ, বনে প্রাণী ঘুরে বেড়াচ্ছে বা ছোট্ট রাজপ্রাসাদ বনের মধ্যে দাঁড়িয়ে আছে-এমন থিমে টেরেরিয়াম সাজালে ঘরের শোভা আরও বাড়ে। গাছ লাগানোর পর টেরেরিয়ামে মাটি শুষ্ক হয়ে এলে অল্প পানি দিতে হবে। বেশি পানি দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। টেরেরিয়াম এমন স্থানে রাখুন, যেখানে প্রাকৃতিক আলো-বাতাস চলাচল করে।সূত্র: ক্লাইমেট কিডস | 6 |
যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। দূতাবাসের সব কর্মকর্তা এবং কর্মচারীরা পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরাসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিডিওতে ধারণকৃত বাণী প্রদর্শন করা হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দূতাবাসের মিনিস্টার (পলিটিক্যাল) দেওয়ান আলী আশরাফ এবং কমার্শিয়াল কাউন্সিলর মো. সেলিম রেজা যথাক্রমে বাণীগুলো পাঠ করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন, পাকিস্তান সামরিকজান্তা বঙ্গবন্ধুর আওয়ামী লীগের কাছে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির উপর নির্মম হত্যাযজ্ঞ শুরু করে। বাঙালি জাতির স্বাধীনতা, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সমাজ প্রতিষ্ঠার আকাঙ্খাকে স্তব্ধ করার জন্যই পাকিস্তান সেনাবাহিনী বর্বর আক্রমণ করে। হানাদার বাহিনীর পৈচাশিক হত্যাকাণ্ডে বিশ্ববিবেক স্তব্ধ হয়ে যায়। তিনি বলেন, আমেরিকার জনগণ নির্যাতিত বাঙালির পক্ষে অবস্থান নেন। এ প্রসঙ্গে তিনি সিনেটর এডওয়ার্ড কেনেডি, ঢাকায় নিযুক্ত প্রাক্তন কনসাল জেনারেল আর্চার ব্লাড, সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন এবং কবি এ্যালেন জিনসবার্গের অবদান স্মরণ করেন। রাষ্ট্রদূত বলেন, আজ আমাদের ভাবতে হবে বঙ্গবন্ধুর আশা-আকাঙ্খা বাস্তবায়নে আমরা কতদূর অগ্রসর হতে পেরেছি। আমাদের ব্যর্থতাগুলো চিহ্নিত করে জাতির জনকের কাছে দেওয়া আমাদের অঙ্গীকার সততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম সচিব এবং চ্যান্সারি প্রধান মো. মাহমুদুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দ, জাতীয় চারনেতা এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। | 4 |
জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, অদম্য সাহস, প্রতিবাদী সত্তা ও আপসহীনতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের অন্যতম বৈশিষ্ট। তিনি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপস করেননি। সেই ধারাবাহিকতায় তিনি আমাদের লাল-সবুজের পতাকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু আমাদের মুক্তির মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আয়োজিত ওয়েবিনারে এ কথা বলেন তিনি। স্পিকার বলেন, জাতির পিতার দেখানো দর্শন ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জাতির পিতার আদর্শ ও দর্শন তুলে ধরতে হবে এবং জাতির পিতার আদর্শে উজ্জ্বিবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন ববি শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ প্রমুখ। ওয়েবিনার শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে ১০ জনকে পুরস্কৃত করা হয়। | 6 |
বিশ বছর আগে ৯/১১ হামলার সাত সপ্তাহ পর সর্বশেষ সাংবাদিক হিসেবে হামিদ মীর ওসামা বিন লাদেন এর সাক্ষাৎকার নেন। সে সময় আফগানিস্তানে মার্কিন বিমান হামলা চলছিল। তিনি বেশ গর্ব করেই বলেছিলেন, তিনি এমন এক ফাঁদ পেতেছেন, যার শেষ হবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অপমানিত হওয়ার মধ্য দিয়ে, ঠিক যেমনটা ঘটেছিল (সাবেক) সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। তিনি সে সময় এমনকি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংলাপের সম্ভাবনা নিয়েও মন্তব্য করেছিলেন।দুই দশক কেটে গেছে। বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু তাঁর এই অনুমানগুলো সত্য হয়েছে। সত্যে পরিণত হওয়া তাঁর এমন অনুমানের সংখ্যা শুধু এখানেই সীমিত নয়। বিন লাদেনকে খুঁজে বের করে তাঁকে হত্যা করতে সমর্থ হওয়ায় মার্কিনরা অবশ্য কিছুটা সান্ত্বনাও খুঁজে নিতে পারে। কিন্তু পুরো চিত্র এতটা আশাব্যঞ্জক নয়। আলকায়েদা এখনো আফগানিস্তানে আছে।আর তাদের নানা শাখা-প্রশাখা বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ বা যুদ্ধাবস্থার জন্ম দিচ্ছে। ইসলামিক স্টেটের (আইএস) উত্থান দেখিয়ে দিয়েছে যে বিন লাদেন ও তাঁর অনুসারীদের চেয়েও এই ধারা আরও কট্টর হতে পারে। আমি ঠিক জানি না, যুক্তরাষ্ট্র ও পশ্চিমের বাকি দেশগুলো এই পাঠ ঠিকঠাক নিয়েছে কি না।আফগানিস্তানের তোরাবোরা পর্বতের এক গুহায় ১৯৯৭ সালে বিন লাদেনের সঙ্গে প্রথম সাক্ষাতের সময় তাঁর ভবিষ্যদ্বাণী ছিল-যুক্তরাষ্ট্র খুব দ্রুত (একক) পরাশক্তি হিসেবে সামনে আসবে। আরও বিস্ময়কর অনুমান ছিল-যুক্তরাষ্ট্র ও ভারতের বিরুদ্ধে আফগানিস্তান, পাকিস্তান, ইরান ও চীন জোট বাঁধবে।যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই এখনো পরাশক্তিই। তবে তাঁর পরের ভবিষ্যদ্বাণীটি ফলতে শুরু করেছে। তালেবান সরকারকে সবুজ সংকেত দিয়েছে ইরান। আর তালেবানের দিক থেকে চীনকে বলা হয়েছে, তারা যদি তাদের স্বীকৃতি ও সহায়তা দেয়, তবে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে করা চীনের অপরাধ তারা ক্ষমা করে দিতে রাজি আছে। প্রত্যুত্তরে চীন আফগানিস্তানের নতুন সরকারকে সহায়তা হিসেবে ৩ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছে।বিন লাদেন বুঝেছিলেন, যুক্তরাষ্ট্রের শক্তি ও ক্ষমতা তার শত্রুদের একটি সাধারণ কারণের পেছনে ঐক্যবদ্ধ হতে বাধ্য করবে। তিনি বুঝেছিলেন, যুক্তরাষ্ট্রের শক্তিই তার সবচেয়ে বড় দুর্বলতা।৯/১১ হামলার পর ইরাক থেকে সিরিয়া, লেবানন থেকে ফিলিস্তিন-বিভিন্ন যুদ্ধের খবর আমি সংগ্রহ করেছি। দেখেছি, বিন লাদেন মুসলমানদের কাছ থেকে সম্মান পাচ্ছেন তাঁর ধর্মীয় আদর্শের কারণে নয়, বরং ইরাকে মার্কিন দখলদারি ও মুসলিম বিশ্বের বিভিন্ন পুতুল সরকারের প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিক্রিয়া হিসেবে। ৯/১১ হামলার পর সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল, কন্ডোলিৎসা রাইস, হিলারি ক্লিনটন, জন এফ কেরি এবং বহু মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তার সাক্ষাৎকার আমি নিয়েছি। প্রত্যেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের সফল বলে দাবি করেছেন। কিন্তু এই যুদ্ধ যে আরও সন্ত্রাসের জন্ম দিচ্ছে, সে বিষয়ে তাঁদের তেমন কোনো ধারণা আছে বলে মনে হয়নি। ইরাকে মার্কিন অভিযানের নেতিবাচক প্রভাবের উদাহরণ হিসেবে ইসলামিক স্টেট সামনে এল।এটা সত্য যে, যুক্তরাষ্ট্র খুঁজে খুঁজে বহু আলকায়েদা নেতাকে হত্যা করেছে। তালেবান ও আইএস নেতাদের ড্রোন হামলায় হত্যা করেছে। এর সঙ্গে এও তো সত্য, এসব হামলা শত শত নতুন আত্মঘাতী হামলাকারীর জন্ম দিয়েছে। আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে তালেবানের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছিল এই আত্মঘাতীরাই। এখন অবশ্য তালেবানকে ইসলামিক স্টেটের আত্মঘাতী হামলাকারীদের মোকাবিলা করতে হচ্ছে।সামরিক শক্তি কিছু সমস্যার সমাধান দিতে পারলেও সঙ্গে আরও কিছুর জন্ম দেয়। বিন লাদেন যুক্তরাষ্ট্রকে সামরিক শক্তির ব্যাপক ব্যবহারে উসকানি দিয়েছিলেন। কারণ তিনি বুঝেছিলেন, এটি সমস্যা সমাধানের চেয়ে বহুগুণ বেশি সমস্যার জন্ম দেবে। কোনো দেশের স্বার্থ হাসিলের জন্য যুদ্ধই একমাত্র পথ নয়।ওয়াশিংটনের উচিত হবে না অতীতের ভুল আবার করা। ১৯৮৯ সালে সোভিয়েত বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটি ছেড়ে চলে আসে। এটি আফগানিস্তানকে নিয়ে যায় গৃহযুদ্ধের দিকে, যার চূড়ান্ত ফল ছিল তালেবান। এখন দেশটি আবার একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে।সাবেক ট্রাম্প প্রশাসনের সঙ্গে দোহার আলোচনায় যে চুক্তি হয়েছিল, তা বাস্তবায়নে তালেবানকে চাপে রাখার মাধ্যমে যুক্তরাষ্ট্র চাইলে বিন লাদেনকে ভুল প্রমাণ করতে পারে। অন্য দেশকে হামলার জন্য আফগানিস্তানকে ব্যবহার করতে দেওয়া হবে না-এই মর্মে তালেবান যে প্রতিশ্রুতি দিয়েছিল, তাতে তাদের স্থির থাকতে চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র। তালেবানের ক্ষমতা দখলে বাইডেন প্রশাসনের অখুশি অবোধ্য নয়। কিন্তু তাদের এ-ও বুঝতে হবে যে, তাদের কিছু সুবিধা রয়েছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সম্পদ স্থগিত করেছে। দেশ চালাতে হলে তালেবানের এ অর্থের দরকার। যুক্তরাষ্ট্রের উচিত বিষয়টিকে ব্যবহার করা, যাতে তালেবান দেশের ক্ষমতাকাঠামোয় নারী ও অন্য রাজনৈতিক মতাদর্শের লোকেদের স্থান করে দেয়।এটা অস্বীকারের কোনো উপায় নেই যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের চলে যাওয়া সব জায়গায় ইসলামি জঙ্গিদের শক্তি জোগাবে। কিন্তু যদি দেশটিতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে তালেবান ব্যর্থ হয়, তবে এর ফল আরও খারাপ হতে পারে। একটি ব্যর্থ রাষ্ট্রই ওসামা বিন লাদেনের মতো লোকেদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান। তিনি দুর্বল সুদান থেকে ১৯৯৬ সালে আফগানিস্তানে পাড়ি দিয়েছিলেন। আর ৯/১১ হামলার পরিকল্পনাকে এগিয়ে নিয়েছিলেন। ১৯৯৮ সালে নেওয়া এক সাক্ষাৎকারে তিনি আমাকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র তাঁকে হত্যা করতে পারে। কিন্তু তাঁকে কখনো জীবিত ধরতে পারবে না। তাঁর এই ভবিষ্যদ্বাণীও সত্য ছিল। চলুন তাঁর আর কোনো অনুমানকে সত্যে পরিণত হতে না দিই।(মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত লেখাটি লেখকের অনুমতি সাপেক্ষে প্রকাশিত হলো।) | 3 |
চট্রগাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ মাসে ৪ লাখ টাকা মূল বেতন চেয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) বেতন বাড়ানোর আবেদন বোর্ড সভায় উপস্থাপন করেন তিনি। কিন্তু সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের পর আবেদন আটকে যায়। সভায় এমডির প্রস্তাব যাচাই-বাছাই করে দেখার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, এমডির মূল বেতন বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা হলে অন্যান্য ভাতাসহ মাসে বেতন দাঁড়াবে ৯ লাখ টাকা। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. ইব্রাহিমকে। সদস্যরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল, বোর্ড সদস্য শওকত হোসেন ও ওয়াসার উপ-মহাব্যবস্থাপক (অর্থ) শামসুল আলম। নীতিমালা অনুসারে বেতন-ভাতা বাড়ানোসহ যে কোনো আবেদন ওয়াসার বোর্ড সভায় পাস হলে সেটা অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত ২০১৬ সালের ৭ মে অনুষ্ঠিত ৩৫তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুসারে চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ মাসে ১ লাখ ৮০ হাজার টাকা মূল বেতন পান। সর্বশেষ আবেদনে তিনি মূল বেতন বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করার দাবি করেন। জানতে চাইলে বোর্ড সদস্য জাফর আহমদ সাদেক বলেন, এমডি বেতন বাড়িয়ে সাড়ে ৪ লাখ করার আবেদন করেছেন। সেটি সভায় এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। সভায় এজেন্ডা পাস হয়নি। আবেদন যাচাই-বাছাই করে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দিলে পরবর্তী সময়ে বোর্ড সভায় আলোচনা হবে। চট্টগ্রাম ওয়াসার এমডির নিয়োগ চুক্তিভিত্তিক। ২০০৯ সালের ৬ জুলাই থেকে তিনি ব্যবস্থাপনা পরিচালকের পদে নিয়োজিত আছেন। একাধিক বার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। জা নতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, ঢাকা ওয়াসার এমডির বেতন আমার চেয়ে বেশি। চট্টগ্রাম ওয়াসা একটি বৃহৎ প্রতিষ্ঠান। এখন আমি বেতন বাড়ানোর জন্য বোর্ড সভায় আবেদন করেছি। একটি কমিটি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার অপর এক সদস্য বলেন, রাজস্ব বিভাগের কার্যক্রম নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। ৩০ শতাংশ সিস্টেম লস দেখানো হচ্ছে। অনেক সংযোগের গড় বিল করা হচ্ছে। এসব সংযোগের মিটার নেই অথবা নষ্ট। বিলিংয়ের একটি বিশাল অংশ অনাদায়ী থেকে যাচ্ছে। ফলে এসব বিষয়গুলো নিয়ে প্রতি বোর্ড সভায় আলোচনা হলেও কোনো অগ্রগতি হচ্ছে না। এতে ওয়াসা প্রচুর রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। | 6 |
চোখ দু'টোই নেই, তবুও রয়েছে এলাকায় প্রভাবশালী সন্ত্রাসী বাহিনী। হামলা, মারধর, নির্যাতন, অত্যাচার ও লাঞ্ছনার শিকার হয়ে অতিষ্ট কয়েকটি এলাকার হাজারও মানুষ। থানায়ও রয়েছে হত্যাসহ ডজন খানেক মামলা, গড়ে তুলেছে নিজস্ব এক বিশাল বাহিনী। বর্তমানে সরকারি দলে অনুপ্রবেশকারী শরীয়তপুরের এক সন্ত্রাসী কানা রমিজ ও তার বাহিনীর নিয়ন্ত্রণে মাদক, চোরাকারবারি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ আছে নানা অপরাধের সাম্রাজ্য। যদিও এখন বিচার চেয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারন মানুষ। শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি গ্রামের বাসিন্দা মোতালেব মাদবর। ২ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় কানা রমিজ বাহিনীর হামলায় এখন পঙ্গু তিনি। চলাফেরাও করতে পারছে না বেশি একটা। টাকারও অভাবে খেতে পারে না ঔষধ। তবুও চান একটু শান্তিতে থাকতে। মোতালেব মাদবর বলেন, আমাকে মারপিটের পরে পা ভেঙেছে, বুকের খাচা ভেঙে দিয়েছে। অভিযোগ করায় বাড়িঘরে হামলা লুটপাট করে নিয়ে গেছে সবকিছু। টাকার অভাবে ছেলেকেও এবার পরীক্ষা দেওয়াতে পারি নাই। কি করবো জানিনা, তবে এই সন্ত্রাসী মুক্ত এলাকা চাই। চিকন্দীর বাজারের বিল্লালের মোড়ের এক চায়ের দোকানী জানান, তার কাছ থেকে চা খেতে এসেছিলো কানা রমিজের ছেলে ও তার সন্ত্রাসী গ্রুপের কয়েকজন। চা দিতে একটু দেরী হওয়ায় তাকে বেধরক পিটিয়ে আহত করে তারা। কিন্তু প্রতিবাদ করে নাই কেউ, ভয়ে মামলা করে নাই তিনি। আর এই প্রভাবশালী সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রন করার অভিযোগ রয়েছে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের আবুরা গ্রামের আব্দুল আজিজ খাঁর ছেলে রমিজ খাঁ ওরফে কানা রমিজের বিরুদ্ধে। এলাকাবাসীর কাছে যার নামটিও আতঙ্কের। যদিও এই কানা বলার পিছনে রয়েছে একাধিক ঘটনা। অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ উপরে ফেলে তার দুটি চোখ। তবুও থামানো যায়নি তাকে, গড়ে তুলেছেন ভয়ংকর বাহিনী। রমিজ খাঁর বিরুদ্ধে এত অভিযোগ কেন, জানতে তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি তাকে। তবে তার প্রথম স্ত্রী জানান, তার স্বামী ও সন্তানরা কোন অপরাধী করে নাই। এলাকায় তাদের এমন কোন অভিযোগ নেই। এলাকায় দরবার সালিশ করায় মানুষ এসব কথা বলে। এদিকে, বাহিনীর প্রধান কানা রমিজের চোঁখ না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীও তার বিরুদ্ধে নিতে পারে না তেমন কোনো পদক্ষেপ। বরাবরই থাকেন গ্রুপ নিয়ে সুবিধাবাদী রাজনীতির পেছনে। ফলে তার বিরুদ্ধে স্থানীয়রা কেউ কোনো অভিযোগ করতে সাহসও পায় না। তবে অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয় বলছে পুলিশ। শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মেমেন বলেন, মারামারির ব্যাপারে একটি মামলা হয়েছে । এ ব্যপারে দুইজনকে আটক করা হয়েছে । বাকিদের আটক করা হবে। চাঁদাবাজি যে করবে তাদেরকে আটক করা হবে। তবে চাঁদাবাজির ব্যপারে কোন অভিযোগ এলে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কেউ সাধারন মানুষকে হয়রানি করে থাকে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। ভুক্তভুগিদের পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দেন। বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ | 6 |
একাদশ সংসদ নির্বাচনে 'ভোট ডাকাতি' নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি দুদিন এগিয়ে আনা হয়েছেন। ২৪ ফেব্রুয়ারির বদলে ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সকাল থেকে বিকেল পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হবে। একই প্রতীকে নির্বাচনে অংশ নিলেও জামায়াতে ইসলামীর প্রার্থীদের শুনানিতে ডাকা হচ্ছে না। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান। রাজধানীর মতিঝিলে তাঁর আইন পেশার কার্যালয়ে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ড. কামাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারিখ এগিয়ে আনার কারণ সম্পর্কে তিনি বলেন, জায়গা পাওয়া যাচ্ছিল না কোথাও। তাই দুদিন এগিয়ে এনে আইনজীবী সমিতির মিলনায়তনে করা হচ্ছে। সকাল ১০টায় শুরু হয়ে গণশুনানিতে একটায় নামাজ ও খাবারের বিরতি। এরপর দুইটা থেকে চারটা পর্যন্ত তা চলবে। জামায়াতের প্রার্থীরা শুনানিতে থাকবে কি না, জানতে চাইলে কামাল হোসেন বলেন, 'এগুলো আমার জানা নেই।' ওই সময় তাঁর পাশ থেকে ঐক্যফ্রন্টের জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ঐক্যফ্রন্টের সব প্রার্থী এবং বাম গণতান্ত্রিক জোটের দলগুলোকে দাওয়াত দেওয়া হবে। জামায়াত তো ঐক্যফ্রন্টে নেই, তাই এ প্রশ্ন অবান্তর। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের ডাকা হবে কি না? জানতে চাইলে আ স ম রব বলেন, 'আমরা চিন্তা করে দেখছি।' মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া নিয়ে দলটিতে আলোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ড. কামাল বলেন, 'ক্ষমা চাওয়ার বিষয়টিকে স্বাগত জানাই।' গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রেসক্লাব, মহানগর নাট্যমঞ্চ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কোথাও জায়গা পাওয়া যায়নি, এটা একটা শ্বাসরুদ্ধকর অবস্থা। তাই তারিখ এগিয়ে আনতে তাঁরা বাধ্য হয়েছেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ। | 9 |
ঢাকা: দেশে এখন পর্যন্ত ২১ লাখ ১৯ হাজার ৮২৯ জন মানুষ দ্বিতীয় ডোজের টিকা পাননি। মজুত আছে মাত্র ৬ লাখ ৮০ হাজার ডোজ। ফলে প্রায় ১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজ পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। টিকা কার্যক্রম চালিয়ে নিতে সরকার বিভিন্ন উৎসের পাশাপাশি ভারত সরকারের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে কোনো আশা দেয়নি সেরাম ইনস্টিটিউট। অন্যান্য দেশের অব্যবহৃত বা অনুমোদন না দিয়েও মজুত করা অক্সফোর্ডের টিকা পাওয়ার আশাও নেই। ফলে প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জনের মধ্যে ১৪ লাখ ৩৯ হাজার ৮২৯ জনের দ্বিতীয় ডোজ পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা কাটছেই না।এ সংকটের কারণে অনেক কেন্দ্রে টিকাদান কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নিবন্ধন স্থগিত করা হয়েছে আরও আগেই। এর মধ্যে আজ সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দ্বিতীয় ডোজের টিকাদান আর মাত্র ৭ থেকে ১০ দিন চলবে। টিকা আনার জন্য জোর চেষ্টা চলছে। বিশেষ করে দ্বিতীয় ডোজ যাতে সম্পন্ন করা যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী পর্যন্ত ভারতের সঙ্গে কথা বলেছেন।ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান কর্মসূচি শুরু করে বাংলাদেশ। দুই চালানে মাত্র ৭০ লাখ ডোজ দিয়েছে সেরাম। অথচ প্রতিমাসে ৫০ লাখ করে জুনের মধ্যে মোট সাড়ে তিন কোটি ডোজ দেওয়ার চুক্তিতে অগ্রীম অর্থ নিয়েছে প্রতিষ্ঠানটি। টিকা সংকটে গত ২৬ এপ্রিল প্রথম ডোজ দেওয়া বন্ধ করে সরকার।যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মজুত থাকা অক্সফোর্ডের টিকা চেয়ে সরকার চিঠি দিলেও সাড়া মেলেনি। ফলে আগামী জুলাইয়ের আগে দ্বিতীয় ডোজের সংস্থান হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।এদিকে পুরো টিকাদান কর্মসূচিই এখন হুমকির মুখে। চীন থেকে উপহারের পাঁচ লাখ ডোজ এলেও টিকা আমদানি প্রক্রিয়ার জট খোলেনি। দেশে চীন ও রাশিয়ার টিকা উৎপাদনের কথা বলা হলেও এখনো কোনো প্রতিষ্ঠানকে উৎপাদনের অনুমোদন দেয়নি সরকার। আজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, টিকা উৎপাদন চার/পাঁচ মাসের আগে সম্ভব নয়। সরকার কেনার চেষ্টা অব্যাহত রেখেছে।স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ভারতের করোনা পরিস্থিতি চরম অবনতি হওয়ায় তারা অন্যদেশে টিকা রপ্তানি করতে দিচ্ছে না। বেক্সিমকো টিকা এনে দিতে চাইলেও এখন পর্যন্ত তারা ইতিবাচক কিছু জানায়নি। ফলে সেরামের টিকা পাওয়া এখন অনিশ্চিত। নতুন করে টিকা না পাওয়ায় শিগগিরই দ্বিতীয় ডোজ বন্ধ হচ্ছে। তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি। অনেক জায়গায় এরই মধ্যে বন্ধ রাখতে বলা হয়েছে।তবে ঘাটতি টিকার যোগান ও গোটা টিকাদান কর্মসূচি নিয়েই শুরু থেকে কৌশল নির্ধারণে স্বাস্থ্য অধিদপ্তর অদক্ষতার পরিচয় দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি সংক্রমণ নিয়ন্ত্রণে একেক সময় একেক সিদ্ধান্তের জন্যও প্রতিষ্ঠানটির কর্তাদের সমালোচনা করেন তারা।স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য ড. আবু জামিল ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, আমাদের প্রধান ঘাটতি হচ্ছে সবকিছু অনেক দেরিতে করেছি আমরা। সংক্রমণ নিয়ন্ত্রণেও আমরা একেক সময় একেকরকম সিদ্ধান্ত নিয়েছি। সময়মতো সিদ্ধান্ত নিতে পারলে হয়তো আমাদের এতটা সমস্যার মুখে পড়তে হতো না। যেহেতু সেরামের ওপর আমরা এককভাবে নির্ভর করেছি, সেজন্য সময়গুলো সেখানেই নষ্ট হয়েছে। আমরা নিশ্চিত ভেবেছিলাম, সেরাম থেকে আমরা চাহিদার সবটুকু টিকা পাব।তিনি বলেন, 'গত মার্চে যখন ভারত সরকার টিকা বন্ধ করে দিল, তখনই সরকারের উচিত ছিল টিকা কার্যক্রমে পরিবর্তন আনা। কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার পর আমরা বিকল্প উৎস খোঁজা শুরু করেছি। ফলে টিকা পেতে এখন বিলম্ব হচ্ছে।'ত্বরিৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের ঘাটতির বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম আজকের পত্রিকাকে বলেন, সামগ্রীক পরিস্থিতি বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। টিকার জটিলতা নিরসনে শুরু থেকেই আমরা সর্বোচ্চ চেষ্টা করে আসছি।সেরামের টিকা আটকে যাওয়া সরকারের কল্পনার বাইরে ছিল। এছাড়া ভারতের করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ানক আকার ধারণ করা হয় আমাদের টিকা পাওয়া নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। তবে আমরা আশা ছাড়িনি।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, 'বিকল্প উপায়ে যুক্তরাষ্টের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা চাওয়া হয়েছে। তারা এখনো কোনো সাড়া না দিলেও আমরা আশাবাদী। যেহেতু আমাদের দ্বিতীয় ডোজ দেওয়ার মতো হাতে পর্যাপ্ত সময় আছে, তাই এর মধ্যে আমরা টিকা সরবরাহ করতে পারব বলে বিশ্বাস করি। রাশিয়ার টিকা পাওয়া নিয়ে এখনো জটিলতা কাটেনি। চীনের কয়েক কোটি ডোজ টিকা কিনতে সরকার যে চিঠি দিয়েছে শিগগিরই তার সাড়া পাওয়া যাবে বলে আমরা আশা করছি।পরিকল্পনা অনুযায়ী দেশে করোনা নিয়ন্ত্রণে ১৩ কোটি মানুষকে টিকাকরণের আওতায় আনতে চায় সরকার। কিন্তু এখন সময়মতো সরবরাহ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। | 6 |
জয়পুরহাটের কালাই উপজেলার খরপা গ্রামের বাসিন্দা লইমুদ্দিন (৬০)। দিনমজুরের আয়ে চলে তাঁর সংসার। একদিন কাজ না করলে ধার করতে হয়। কাজ শেষে ৩০০-৩৫০ টাকা মজুরি পান। কিন্তু যে হারে তেল-সবজির দাম বাড়ছে, তাতে দিনমজুরির এই টাকায় কুলিয়ে ওঠা কঠিন বলে তিনি মনে করেন। এক বছর আগে তিনি এক লিটারের বোতলজাত ভোজ্যতেল কিনতে পেরেছিলেন। কিন্তু এখন দাম প্রায় দ্বিগুণ। তাই প্যাকেট করে খোলা তেল কিনতে দেখা গেছে তাঁকে।শুধু লইমুদ্দিন নয়। ভোজ্যতেল, সবজি আর নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো নিয়ে হিমশিম খাচ্ছেন তাঁর মতো উপজেলার হাজার মানুষ। সবকিছুর দাম বাড়লেও দিনমজুরের মজুরি বাড়ে না কেন-এমন প্রশ্ন এখন খেটে খাওয়া দিনমজুর মানুষগুলোর।বেড়েই চলেছে নিত্যপণ্যের দামভোজ্যতেলের দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় খেটে খাওয়া মানুষ আছেন বিপদে। অপরদিকে দোকানে মূল্য তালিকা টানানোর কথা থাকলেও ব্যবসায়ীরা তা মানছেন না। ফলে প্রতিদিনই দামের পার্থক্য দেখতে হয় ক্রেতাদের।গতকাল উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি। বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৬৫ ও ১৭০ টাকায়। নির্ধারিত দামের চেয়েও বেশিতে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ আছে। পাঁচ লিটারের বোতল কিনতে দিতে হচ্ছে ৭৮০-৮০০ টাকা।টিসিবির হিসাবে দেখা গেছে, টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা ও খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এ ছাড়া ৬৫ টাকার ডাল খোলা বাজারে বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। এ ছাড়া ৫৫ টাকার চিনি খোলা বাজারে ৮০ টাকা, ৩০ টাকার চাল খোলা বাজারে ৫০ টাকা ও ২৩ টাকার আটা বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।নিত্যপণ্যের দাম কমানোর দাবিঅটো ভ্যানচালক উপজেলার হাতিয়র গ্রামের নূর ইসলাম বলেন, 'সারা দিনে যা আয় করি তা দিয়ে চাল, ডাল, তেল, পেঁয়াজ কিনে সন্ধ্যায় বাড়ি যাই। সয়াবিন তেলের দাম ১৭০ টাকা। এক কেজি তেল কিনলে চাল কিনতে পারি না। একদিন তেল কিনি, আরেকদিন চাল কিনি।'এক সপ্তাহের ব্যবধানের সবজিতে ১০-১৫ টাকা পর্যন্ত দর বেড়েছে। কাঁচাবাজারে আসা ক্রেতা আনোয়ার হোসেন বলেন, 'শীতকালীন শাক-সবজির দাম ১০-১৫ টাকা বেড়েছে। সব নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।'কালাই হাটের খুচরা সবজি ব্যবসায়ী গোলাম মাসুদ বলেন, 'প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। এ কারণে ক্রেতাদের ক্ষোভের মুখে পড়তে হয়।'লাগামহীন বাজারদরে দিশেহারা মধ্যবিত্তউপজেলার মেসার্স নাবহান ট্রেডার্সের স্বত্বাধিকারী মশিউর রহমান রুবেল বলেন, 'খাদ্যসামগ্রীর মধ্যে ভোজ্যতেলের দাম বেড়েছে দ্বিগুণ। খুচরা বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৫০ টাকা ও কেজি ১৬৫-১৬৮ টাকা দরে এবং বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকায় বিক্রি করছি। মসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯৫-১০০ টাকা'জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী আজকের পত্রিকা'কে বলেন, 'প্রত্যেক দোকান বা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। এ ছাড়া বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।' | 6 |
করোনাভাইরাসের এই সময়ের বন্দিদশা শেষ করে কবে আবার বাইরে বেরোবে মানুষ, তা বলা যাচ্ছে না। তবে মানুষ মিলবে মানুষের সঙ্গে ঠিকই। আপাতত সেই সুদিনের অপেক্ষায় ঘরে থাকতে হবে। প্রকৃতির নিয়ম মেনে বসন্ত শেষদিকে, গ্রীষ্ম দুয়ারে। আর গ্রীষ্ম শুরু মানে যে বাংলা সনের আরও একটি নতুন বছর। পয়লা বৈশাখের রং এবার ম্লান। বাইরের সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছে সরকার। নতুন বছরকে স্বাগত জানাতে বাঙালি নতুন পোশাকে যে উৎসবে মেলে, সেটা এবার দেখা যাবে না। বিশেষ দিনের জন্য প্রায় প্রতিটি ফ্যাশন হাউস তৈরি করেছিল বৈশাখী পোশাক। দেশি ফ্যাশন হাউসগুলোর সংগঠন ফ্যাশন উদ্যোগের সভাপতি শাহীন আহম্মেদ জানালেন, এবার বৈশাখে প্রায় ২ হাজার কোটি টাকার বেচাকেনার আশা করেছিল দেশের ফ্যাশন হাউসগুলো। দোকানপাট বন্ধ। তবে অনলাইন কেনাকাটা চালু আছে অনেক ফ্যাশন হাউসের। অনেক প্রতিষ্ঠান এখন অর্ডার নিচ্ছে, তবে পণ্য পৌঁছে দেবে অবস্থা ভালো হওয়ার পর। আর কিছু প্রতিষ্ঠান বিশেষ সুরক্ষার মাধ্যমে কুরিয়ারে পৌঁছে দিচ্ছে অর্ডার করা পণ্য। ই-কমার্সের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ই-কুরিয়ার বিডির প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ জানালেন, 'করোনাভাইরাসের কারণে এখন টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ইন্টারনেটনির্ভর সেবাকে সরকার জরুরি সেবা ঘোষণা করেছে। তাই অনলাইনের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় উপকরণ ছাড়াও কিছু ফ্যাশন হাউসের পণ্য পৌঁছে দেওয়ার কাজ করছি আমরা। তবে এসব পণ্যে প্রয়োজনীয় সুরক্ষা মেনে সংগ্রহ থেকে গ্রাহকের কাছে পৌঁছানো হচ্ছে।'এর মধ্যে নতুন পোশাকটি যে প্যাকেটে দেওয়া হচ্ছে তার ওপর আরেকটি বিশেষ প্যাকেট দিয়ে মুড়িয়ে গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সরবরাহকর্মী নিয়ে যাচ্ছেন গ্রাহকের কাছে। একটি পণ্য পৌঁছে দেওয়ার পরই ন্যূনতম ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুচ্ছেন তিনি। প্রায় সব বড় ফ্যাশন হাউস অনলাইন কেনাকাটার সুবিধা চালু করেছে গত কয়েক বছরে। তাই এখনো স্বয়ংক্রিয় পদ্ধতিতে পণ্যের অর্ডার নিচ্ছে ফ্যাশন হাউসগুলো। তবে ঢাকার বাইরে এই মুহূর্তে সরবরাহ করা বন্ধ আছে বেশির ভাগ দোকানের। ফ্যাশন হাউস কে ক্র্যাফটের উদ্যোক্তা খালিদ মাহমুদ খান বলেন, 'গ্রাহকের ভালোবাসাতেই কে ক্র্যাফট এই পর্যন্ত এসেছে। পয়লা বৈশাখ উপলক্ষে এবারও নতুন নকশার পোশাক তৈরি করেছে কে ক্র্যাফট। করোনাভাইরাসের কারণে অযথা চলাফেরা ও লোকসমাগম এখন নিষিদ্ধ। বাইরের সব অনুষ্ঠান বাতিল হয়ে গেছে। তবে ঘরে পরার জন্য কেউ কেউ পোশাক কিনতে অনলাইনে অর্ডার করছেন। ঢাকার মধ্যে হলে সেই পোশাক এখন পৌঁছে দেওয়া হচ্ছে ই-কুরিয়ারের মাধ্যমে। তবে ঢাকার বাইরে থেকে যাঁরা অর্ডার করছেন, তাঁরা পণ্য পেতে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।' অনলাইনে যেসব প্রতিষ্ঠানের পণ্য কেনা যাচ্ছে তার মধ্যে আছে- লা রিভ (..) সেইলর (../. ও ..//.) ক্যাটস আই (...) ইয়েলো (..) দেশাল (..) কে ক্র্যাফট (: .) ভোগ বাই প্রিন্স (../) অরণ্য (.../) একস্ট্যাসি (..) ইজি ফ্যাশন (. ..) | 4 |
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় রোববার সন্ধ্যা থেকে ঘটে চলেছে একের পর এক নাটকীয় ঘটনা। সারদা চিটফান্ড মামলায় তদন্ত চালানোর সময়ে কলকাতার লাগোয়া বিধাননগর পুলিশের তৎকালীন কমিশনার, যিনি এখন কলকাতার পুলিশ প্রধান, সেই রাজীব কুমারের সরকারি বাসায় সিবিআইয়ের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য যাওয়ার পরেই এসব ঘটনা ঘটতে থাকে। সারদা চিটফান্ড মামলার তদন্তকারী হিসাবে তিনি যা যা তথ্য প্রমাণ বাজেয়াপ্ত করেছিলেন, সেগুলোর সবকিছু এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেননি মি. কুমার, এমনটাই অভিযোগ সিবিআইয়ের। সে বিষয়েই কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন সিবিআই কর্মকর্তারা। কিন্তু পুলিশ কর্মীরা সিবিআই অফিসারদের আটক করে থানায় নিয়ে যায়, তারপরেই কমিশনারের বাসায় পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে তিনি বৈঠকে বসেন রাজ্য পুলিশের প্রধান, প্রাক্তন প্রধান এবং শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সাথে। বৈঠক শেষে মমতা ব্যানার্জী বলেন, পুলিশ কমিশনারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ করতে যাওয়া ভারতের ফেডারেল ব্যবস্থার ওপরেই আঘাত। তিনি নিজের রাজ্যের পুলিশ বাহিনীর পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে কলকাতার পুলিশ কমিশনারের কাজের ভূয়সী প্রশংসা করেন। সেখানেই তিনি জানান যে, নিজের বাহিনীর কর্মকর্তার ওপরে "কেন্দ্রীয় সরকারের হেনস্থার প্রতিবাদে" তিনি শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলায় অবস্থান কর্মসূচিতে বসেছেন। কিন্তু কে এই রাজীব কুমার - যার জন্য মুখ্যমন্ত্রী পর্যন্ত রাস্তায় ধর্ণা দিতে বসে পড়লেন? উত্তরপ্রদেশের আজমগড়ে জন্ম রাজীব কুমারের। দেশের সেরা প্রকৌশল কলেজগুলোর অন্যতম কানপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বা আইআইটি'র ছাত্র ছিলেন মি. কুমার। কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক হয়ে তারপরে তিনি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস অফিসার হন ১৯৮৯ সালে। যোগ দেন পশ্চিমবঙ্গ ক্যাডারে। পুলিশের কাজে মি. কুমার তার প্রকৌশল বিদ্যা ব্যাপকভাবে কাজে লাগানোর জন্য পরিচিত। একের পর এক তদন্তে তিনি ইলেকট্রনিক সার্ভেল্যান্স চালিয়ে অপরাধীদের ধরতে সক্ষম হয়েছেন। কিন্তু তিনি পুলিশ মহলে 'রাফ অ্যান্ড টাফ' অফিসার হিসেবে প্রথম নজরে আসেন তখন, যখন ১৯৯০-এর দশকের গোড়ার দিকে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কয়লা মাফিয়াদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালাতেন। চুরির কয়লাভর্তি ট্রাক ধাওয়া করে ধরার পরে সব চাকার হাওয়া খুলে দিতেন তিনি - যাতে চাকাগুলোও নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে মি. কুমার কলকাতা পুলিশের উপ-কমিশনার যেমন ছিলেন, তেমনই সিআইডির অপারেশন্স প্রধানও ছিলেন। সেই সময়ে কলকাতা বা পশ্চিমবঙ্গের নানা প্রান্তে লুকিয়ে থাকা একাধিক বাংলাদেশী অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হন তিনি। বেশ কয়েক বছর আগে নদীয়া জেলায় একটি গির্জার প্রধান, ৮০ বছরেরও বেশি বয়সী এক সন্ন্যাসিনীকে গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার করেন ইলেক্ট্রনিক সার্ভেল্যান্স চালিয়েই। তার এই যন্ত্রের সাহায্যে নজরদারী নিয়ে মমতা ব্যানার্জী বিরোধী নেত্রী থাকার সময়েও অভিযোগ তুলতেন। মিজ ব্যানার্জী বলেছিলেন মি. রাজীব কুমারই নাকি তার ফোন ট্যাপ করান। তবে সরকার পরিবর্তনের পরে যখন মমতা ব্যানার্জী ক্ষমতায় আসেন, তখন রাজীব কুমার মুখ্যমন্ত্রীর পছন্দের অফিসারদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রধান থাকাকালীনই ২০১৩ সালে সারদা চিটফান্ড মামলা সামনে আসে। মি. রাজীব কুমারের নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এরপরে কলকাতার পুলিশ কমিশনার হন রাজীব কুমার। তার কাজকর্মের জন্য একাধিকবার সমালোচিতও হয়েছেন তিনি। নির্বাচন কমিশন তাকে একবার ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল 'পক্ষপাত' করতে পারেন, এই আশঙ্কার কথা বলে। ভোট শেষ হতেই যদিও আবার তাকে পুরনো পদে ফিরিয়ে আনা হয়। | 3 |
ছোটবেলা থেকেই দীঘি গায়ক তাহসান খানের ভক্ত। অনেক দিন ধরেই প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার ইচ্ছা। সামনাসামনি তাঁর সঙ্গে কথা বলবেন, হাত মেলাবেন। রোববার সেই ইচ্ছাই পূরণ হলো। রাজধানীর একটি হোটেলে কনসার্টে তাহসানকে পেয়ে গেলেন এই অভিনেত্রী। তাহসানের সঙ্গে দেখা করার মুহূর্তের কিছু ছবি সোমবার সন্ধ্যায় ফেসবুকে দিয়েছেন দীঘি, সঙ্গে একটি লম্বা স্ট্যাটাস। তাতে লিখেছেন, 'মানুষের জীবনে বাকেট লিস্ট থাকে না?... ছোট ছোট ইচ্ছার লিস্ট... আমার তেমন একটা ইচ্ছা ছিল তাহসান ভাইকে সামনে থেকে দেখব... কপাল বেশি ভালো থাকলে গানও শুনে নেব।' রোববার সেই ইচ্ছা কী করে পূরণ হলো, নিজেই তার বয়ান দিয়েছেন দীঘি, 'সামনে আমার পরীক্ষা। এ জন্য আমার সব কাজ বন্ধ করে দিয়েছেন বাবা। কাল মূলত আমার একটা র্যাম্প শো ছিল। এই শোয়ে অংশ নেওয়ার প্রস্তাব যখন আসে, তখনই জানতে পারি, শোতে তাহসান ভাই থাকবেন, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। জানতাম শুধু কনসার্ট দেখতে যেতে দেবেন না বাবা। তাই র্যাম্প করার কথা বলে বাবাকে রাজি করিয়েছি।' দীঘি বলেন, 'মনে মনে ভেবেছিলাম, অনুষ্ঠানে তাহসান ভাইয়ের সামনে গিয়ে নিজের পরিচয় দিয়ে বলব, আমি দীঘি। কিন্তু আমি যখন তাঁর সামনে যাই, সব ধারণা পাল্টে দিয়ে তাহসান ভাই নিজ থেকেই বললেন, "আরে তুমি দীঘি না!" তখন কী করব বুঝে উঠতে পারছিলাম না। নার্ভাস হয়ে গিয়েছিলাম।' এই অভিনেত্রী বলেন, 'সত্য কথা কী, তাহসানকে কাছে পেয়ে আমি ঘোরের মধ্যে ছিলাম। যতক্ষণ ছিলাম, পুরাটাই তাহসান-মুহূর্ত ছিল আমার কাছে। অন্যদিকে কোনো খেয়ালই ছিল না। আমার পাগলামি দেখে উপস্থিত সবাই যেন আমার দিকে তাকিয়ে ছিলেন। আমার অনুরোধ তাহসান ভাই "ছুঁয়ে দিলে মন" গানটিও শুনিয়েছেন।' মুহূর্তগুলো ফেসবুকে শেয়ার করা প্রসঙ্গে দীঘি বলেন, 'কিছু কিছু মুহূর্ত ফ্রেমবন্দী করে রাখতে ইচ্ছা করে। তাহসান ভাইয়ের সঙ্গে আমার মুহূর্তগুলো তেমনি ছিল। ভাবলাম, এমন একটি জায়গায় মুহূর্তগুলো রেখে দিই, বছরের পর বছর নোটিফিকেশন আসবে, এমন মধুর স্মৃতির কথা মনে পড়ে যাবে।' | 2 |
বাঁশখালীর পুঁইছড়ি এলাকার বয়োবৃদ্ধ জসিম উদ্দিনের ছেলে মো. রুবেল (৩০) কাজ করতেন চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকার বিএম কনটেইনার ডিপোতে। তিনি ছয় বছরের বেশি সময় ধরে ডিপোর ইনচার্জ হিসেবে কর্মরত। গত শনিবার রাত ৮টার দিকে কাজে আসেন রুবেল। রাত ১০টার দিকে পাশের কনটেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এক ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকার পর হঠাৎ ডিপোর ভেতরে বিকট শব্দে কেমিক্যাল ভর্তি কনটেইনারের বিস্ফোরণ ঘটে। এতে পুরো বিএম ডিপোসহ আশপাশের ৫ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে।বিএম ডিপোতেখবর পেয়ে সঙ্গে সঙ্গে ছেলে রুবেলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন বৃদ্ধ জসিম উদ্দীন। একাধিকবার যোগাযোগের চেষ্টার পরও ব্যর্থ হলে অজানা আশঙ্কায় ডুকরে কেঁদে ওঠেন তিনি। ঘটনার রাতে মেয়ে জামাই জুলফিকার হোসেনকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান তিনি। মেয়ে জামাইকে নিয়ে রাতভর চমেক হাসপাতালে একমাত্র সন্তানকে খুঁজতে থাকেন। কিন্তু তাতেও একমাত্র সন্তানের সন্ধান না পেয়ে ভোরে বিএম কন্টেইনার ডিপোর সামনে ছুটে যান। এরপর থেকে গতকাল রোববার বেলা ২টা পর্যন্ত ডিপো এলাকার সম্ভাব্য সব স্থানে ছেলেকে খুঁজে চলেন। পরিচিতজন, গণমাধ্যমকর্মী ও পুলিশসহ যাকে দেখছেন তাঁর কাছে ছুটে গিয়ে ছেলের কথা জিজ্ঞাসা করেন। কিন্তু কেউ সন্ধান দিতে পারেননি।বিস্ফোরণে নিখোঁজ ডিপোর ইনচার্জ রুবেলের বোন জামাই জুলফিকার জানান, বিস্ফোরণে নিখোঁজ হওয়া সম্বন্ধীকে (বউয়ের বড় ভাই) খুঁজে পেতে শ্বশুরকে নিয়ে রাতভর চমেক হাসপাতালের বারান্দায় বারান্দায় ছুটে বেড়িয়েছেন তিনি। ভোর ৪টা পর্যন্ত খোঁজার পর হাসপাতালের সন্ধান না পেয়ে শ্বশুর সহ ছুটে আসেন ডিপোর সামনে। কিন্তু সেখানে রোববার বেলা ২টা পর্যন্ত অপেক্ষার পরও রুবেলকে খুঁজে পাননি তারা। অগত্যা তার সন্ধান পেতে আবারও হাসপাতালে ফিরে যান তাঁরা।দুর্ঘটনায় নিখোঁজ হন সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার বাসিন্দা বিএম কনটেইনার ডিপোর এলসিডি (ক্রেন) অপারেটর মনির হোসেন। তাঁর খোঁজ পেতে ডিপোর সামনে দাঁড়িয়ে আছেন তাঁর বোন জামাই মোহাম্মদ আলী। তিনি জানান, গতকাল রাত আটটায় বাড়ি থেকে বেরিয়ে ডিপোতে আসেন মনির। কিন্তু বিস্ফোরণের পর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। শনিবার রাত থেকে রোববার বেলা আড়াইটা পর্যন্ত অপেক্ষার পরও তার সে শ্যালকের সন্ধান পাননি তারা।স্বামীর খোঁজ পেতে ডিপোর সামনে শিশু সন্তান কোলে নিয়ে অপেক্ষমাণ রয়েছেন রেশমি আক্তার। তার সঙ্গে রয়েছেন শ্বশুর মো. কালু মিয়াও। রেশমি আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্বামী শাহজাহান দীর্ঘ কয়েক বছর ধরে বিএম ডিপোতে ট্রাক চালক হিসেবে কর্মরত রয়েছি। বিস্ফোরণের ঘটনার ঘন্টাদুয়েক আগে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলেন তিনি। কাজ শেষে বাসায় ফেরার সময় কোন বাজার করে আনতে হবে কিনা তাও জানতে চেয়েছিল সে। কিন্তু রাত ১১টায় বিস্ফোরণের পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ হয়নি। | 6 |
শীতের সকালে সূর্যটা ভালোভাবে উঁকি দেওয়ার আগেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম অভিমুখে দর্শকের ঢল। খেলা শুরু হতে না হতেই গ্যালারিতে বসে তাদের টানা গর্জন-বাংলাদেশ, বাংলাদেশ। সেই দর্শকদের সামনে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শুরুটাও হলো দারুণ। আফগানিস্তানের স্কোর বোর্ডে ১২ রান উঠতেই ভাঙে ওপেনিং জুটি। শুরুর সেই ধারাবাহিকতা ধরে রেখে শেষ পর্যন্ত আফগানিস্তানকে ২১৫ রানে থামিয়ে দিয়েছে তামিম ইকবালের দল।তৃতীয় ওভারের তৃতীয় বলেই বিধ্বংসী ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান মোস্তাফিজুর রহমান। শুরুতে উইকেট হারিয়েও কিছুটা চাপে পড়ে আফগানিস্তান। এ সময় ফিজ ও তাসকিন আহমেদ আরও জেঁকে বসেন আফগানদের ওপর। অবশ্য সেই চাপ অনেকটাই কেটে যায় দ্বিতীয় উইকেট জুটিতে। ইবরাহিম জাদরানকে নিয়ে রহমত শাহ খেলেছিলেন দুর্দান্ত। অবশ্য একটা সুযোগ দিয়েছিলেন জাদরান। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে তাসকিনের বলে জাদরান ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন। অনেকটা দৌড়ে এসে সেটি প্রায় লুফে নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে শেষ পর্যন্ত সেটি আর হাতে রাখতে পারেননি তিনি। জীবন পেয়ে বাংলাদেশের ওপর চড়ে বসতে চেয়েছিলেন দুই আফগান ব্যাটার। অষ্টম ওভারে তাসকিনের বলে টানা চার-ছক্কায় তোলেন ১৫ রান। ১৪তম ওভারে শরীফুল ইসলাম ভাঙেন সেই প্রতিরোধ। ওই ওভারের দ্বিতীয় বলটা অফ স্টাম্পের বাইরে ফেলেছিলেন শরীফুল। কাভার অঞ্চল দিয়ে সেটি বাউন্ডারির বাইরে পাঠাতে চেয়েছিলেন জাদরান। তবে টাইমিংয়ে গড়বড় করে ক্যাচ তুলে দেন স্লিপে। এই ম্যাচে অভিষিক্ত ইয়াসির আলী রাব্বী কয়েক প্রচেষ্টায় ধরেন সেই ক্যাচটি। ১৯ রানে জাদরানের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। তবে রহমত শাহর সঙ্গে তাঁর জুটিটা দীর্ঘ হয়নি। ১১ রানেই ভাঙে এই জুটি।বোলাররা চাপে রেখেছেন আফগানদেরউইকেট ফেরানোয় কিছুটা পিছিয়ে থাকলে আফগানদের রানের চাকা ভালোই আটকে দেন সাকিব-তাসকিনরা। ২৫ ওভার শেষে আফগানদের স্কোরবোর্ডে রান ওঠে মাত্র ৮৬। এরপর অবশ্য রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন।অধিনায়ক হাশমতউল্লাহ ও জাদরান। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ মিতব্যয়ী বোলিং করলেও ফেরাতে পারছিলেন না দুই বাঁহাতিকে। হঠাৎ বোলিংয়ে পরিবর্তন এনে যেন জাদু দেখালেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ২৮তম ওভারে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে বোলিংয়ে আনেন তামিম। সেই ওভারের পঞ্চম বলে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে রিয়াদ ফেরান উইকেটে আঠার মতো সেঁটে থাকা হাশমতউল্লাহকে।এক প্রান্তে নিয়মিত সঙ্গী বদল হলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন জাদরান। পঞ্চম উইকেটে অভিজ্ঞ মোহাম্মদ নবীকে সঙ্গী পেয়ে যেন আরও বেশি ভরসা পান এই বাঁহাতি ব্যাটার। ৬৩ বলে ৬৩ রানের এই জুটিই তো আফগানদের স্কোরবোর্ডকে পৌঁছে দেয় ২০০ রানের ওপরে।তবে আফগানিস্তানের সেই রানটা আরও বড় হতে পারত। যদি না আগের ওভারগুলোতে মলিন সাকিব নবম ওভারে এসে গুলাবদিন নাইব আর রশিদ খানকে থামিয়ে দিতেন। শেষ পর্যন্ত সব কটি উইকেট হারিয়ে ২১৫ রান করে আফগানিস্তান। | 12 |
অাসামের জাতীয় নাগরিক নিবন্ধনের খসড়া তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না-ভারতের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছে দিল্লি সফররত বাংলাদেশের সাংসদ ও বাংলাদেশ তারিকত ফাউন্ডেশন (বিটিএফ) দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী-কে। ভারত সফরে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম.জে.আকবরের সাথে দেখা করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে একথা জানিয়ে মাইজভান্ডারী জানান, ভারত সরকারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে নাগরিক নিবন্ধন থেকে বাদ পড়া ৪০ লাখ ভারতীয়কে বালাদেশে ফেরত পাঠানো হবে না। কিরেন রিজিজু আমাকে আশ্বাস দিয়েছেন খসড়া তালিকা থেকে বাদ পড়া মানুষদের বাংলাদেশে বিতাড়িত করা হচ্ছে না। কারণ তারা ভারতের অর্থনীতিরই একটা অংশ এবং ভারত সরকার এই পরিস্থিতি মোকাবিলায় যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুফি ইসলামিক দলটির নেতা আরও জানান, ঢাকা তার সীমানায় হঠাৎ করে এত মানুষকে সেদেশে প্রবেশের অনুমতি দেবে না। দুই পাড়েই সীমান্ত ব্যবস্থাপনা অত্যন্ত শক্তিশালী করা হয়েছে এবং আমাদের দেশে নতুন করে আর কোন প্রবেশাধিকার সহ্য করবো না। চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জানান, রোহিঙ্গা সংকট এমনিতেই বাংলাদেশের কাছে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যা মেটাতেই হবে। এটা কেবল বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয়, বাংলাদেশে শান্তি বিরাজ করলে তা ভারতের পক্ষেও সহায়ক হবে। উল্লেখ্য, গত ৩০ জুলাই অাসামে প্রকাশিত হয় জাতীয় নাগরিক নিবন্ধনের চূড়ান্ত খসড়া তালিকা। তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দা। এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, বাংলাদেশি অনুপ্রবেশের নামে অাসাম থেকে বাঙালি বিতাড়নের যে চেষ্টা চালানো হচ্ছে তাতে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হতে পারে। বিডি প্রতিদিন/ফারজানা | 4 |
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে আলাউর রহমান রনি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের লাফার্জ সুরমা সিমেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট স্কুলের সামনে এই ঘটনা ঘটে। এ সময় ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত রনি ওই গ্রামের মো. রইছ আলীর ছেলে ও নরসিংপুর বাজারের জিয়া টেলিকমের সত্ত্বাধিকারী। স্থানীয়রা জানান, গ্রামের নুরুল হকের ছেলে বখাটে সালেহ আহমেদ বিভিন্ন সময় এক শিক্ষিকাকে রাস্তাঘাটে উত্যক্ত করতেন। আলাউর রহমান রনি এর প্রতিবাদ করেন। দুপুরে স্কুলের সামনের রাস্তায় রনিকে একা পেয়ে সালেহ আহমদ ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে আশপাশের লোকজন রনিকে উদ্ধার করে ছাতক উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়ও স্থানীয়রা ধাওয়া করে ঘাতক সালেহ আহমদকে আটক করে থানায় খবর দেন। দোয়ারবাজার থানার ওসি সুশিল রঞ্জন দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাস্তাঘাটে এক শিক্ষিকা ইভটিজিং করার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। | 6 |
গাছে পানি দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে।দুপুরে পানিকড়া রোদে দুপুরবেলা গাছে পানি দেবেন না। শিকড় পর্যন্ত পানি পৌঁছাতে পারে না। তাই খুব ভোরে গাছে পানি দেওয়া ভালো।প্রতিদিন পানিকিছু গাছে প্রতিদিন পানি দেওয়ার দরকার নেই। প্রতিদিন পানি দিলে গাছের শিকড় মাটির গভীরে গিয়ে পানি ও পুষ্টির সন্ধান করে না। ফলে গাছের গোড়া হয় দুর্বল।ছিদ্রটবে ছিদ্র থাকলে তা দিয়ে অতিরিক্ত পানি বের হতে পারে। না হলে গাছের গোড়া পচেও যেতে পারে। তাই ছিদ্র আছে এমন টব কিনুন।টবের আকারবড় টবে বারবার পানি দেওয়ার প্রয়োজন নেই। ছোট টবে বারবার পানি দিতে হয়।গোড়ায় পানিগাছের গোড়ায় পানি না দিলে তা বাষ্প হয়ে উড়ে যাবে। গাছও স্বাস্থ্যবান হবে না। | 6 |
গ্রামের বাড়ি পটুয়াখালী থেকে গতকাল লঞ্চে করে ঢাকায় ফেরেন কামরাঙ্গীরচরের বাসিন্দা ইলিয়াস। সকালে ব্যায়াম হবে, পাশাপাশি রিকশা ভাড়াও বেঁচে যাবে, এমন চিন্তা থেকে ভোরে লঞ্চ সদরঘাটে ভিড়লে তিনি নেমে হাঁটা শুরু করেন। কিন্তু রিকশা ভাড়া বাঁচাতে গিয়ে তাঁকে খোয়াতে হয়েছে সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ। বাবুবাজার ব্রিজ পার হওয়ার পর তাঁর পথ আটকে সব ছিনিয়ে নিয়ে যায় তিন ব্যক্তি। বুঝে ওঠার আগেই নৌকা করে দ্রুত চলে যায় ছিনতাইকারীরা।রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচ থেকে শুরু করে মিটফোর্ড বালুরঘাট পর্যন্ত এলাকায় প্রায় প্রতিদিনই এভাবে ঘটছে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। আবার কখনো কখনো মারাত্মক দুর্ঘটনাসহ ঘটছে প্রাণহানিও।সারা দেশের ভাঙারি ব্যবসায়ীদের মূল কেন্দ্রবিন্দু রাজধানীর মিটফোর্ড এলাকা। ট্রাক বোঝাই করে রাত ৮টার থেকে ভোর রাত পর্যন্ত নিয়মিত ট্রাক এসে লাইন ধরে এখানে। দূর-দূরান্ত থেকে লঞ্চগুলোও ভোর রাতে সদরঘাটে ভেড়ে। লালবাগ, কামরাঙ্গীরচরসহ আশপাশের এলাকার মানুষ বাসায় ফেরার রাস্তা হিসেবে ব্যবহার করেন বুড়িগঙ্গা নদীর পাশে বেড়িবাঁধের রাস্তা। আর সেই সুযোগে নিরিবিলি, অন্ধকার রাস্তায় ঘটছে ছিনতাই-ডাকাতির ঘটনা।গত ১৬ সেপ্টেম্বর ভোরে বালুঘাট বেড়িবাঁধে বিদেশফেরত এক যাত্রীর কাছ থেকে মোবাইল, টাকা সবকিছু কেড়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগীর চিৎকার শুনে আলমগীর ব্যাপারী ও আনোয়ার হোসেন নামে দুই শ্রমিক গিয়ে ছিনতাইকারীদের আটকানোর চেষ্টা করলে তাঁদের ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমগীর। এদিকে এ ঘটনার পর পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয় শ্রমিকদের। মুজ্জাফর নামে এক শ্রমিক সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি আমাদের পক্ষ থেকে ডাকাতদের কাউকে হত্যা করা হতো, তাহলে পরের দিনই আমাদের কাজ বন্ধ করে এলাকাছাড়া করত, জেলে নিয়ে রাখত। অথচ আমাদের এক ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। সেদিনের ছিনতাই ও আলমগীর ব্যাপারীকে হত্যার ঘটনার পরও প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে জানান তিনি।নাম প্রকাশ না করার শর্তে অন্য এক সরদার বলেন, রাতে সারা দেশ থেকে যে ভাঙারির গাড়িগুলো আসে, প্রতিটি গাড়িই ছিনতাইকারীদের কবলে পড়েছে। আর রাতে যে লঞ্চের যাত্রীরা আসেন, সবাইকে হয়রানির শিকার হতে হয়। হারাতে হয় সঙ্গে থাকা সব প্রয়োজনীয় জিনিসপত্র। এখানে রাতে পুলিশের টহল থাকে না বললেই চলে। আর যাঁরা গরিব, তাঁরাই রাত জেগে কুলির কাজ করেন। যাঁদের আর্থিক সমস্যা আছে, তাঁরাই হেঁটে চলাফেরা করেন এদিকে। অথচ এই গরিব মানুষগুলোকে নিয়মিত ডাকাতদের কবলে পড়ে সবকিছু হারাতে হচ্ছে।এসব অভিযোগের বিষয়ে কোতোয়ালি থানার ওসি মিজানুর বলেন, শ্রমিক হত্যার বিষয়টি সম্পর্কে আমরা অবগত। বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, তবে সেটি কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্ভুক্ত। আমাদের অন্তর্ভুক্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।'বাবুবাজার ব্রিজের নিচে ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টহল গাড়ি এক প্রান্তে থাকলে অন্য প্রান্তে এমন ঘটনা ঘটছে। আর ডাকাতরা খুব ধূর্ত, ছিনতাই করে দ্রুত নৌকা নিয়ে পালিয়ে যায়। সে ক্ষেত্রে নৌ-পুলিশকে আরও তৎপর হতে হবে।'সদরঘাট থানার উপপরিদর্শক শহিদুল বলেন, 'এটা আমাদের এলাকায় ছিনতাইয়ে প্রথম মৃত্যুর ঘটনা। আমরা আরও কৌশলীভাবে কাজ করার পরিকল্পনা করছি, টহল পুলিশ আরও বাড়ানোর ব্যবস্থা করছি। তবে মৃত্যুর ঘটনা যেখানে ঘটেছে, সেটি কামরাঙ্গীরচর নৌ-পুলিশের অন্তর্ভুক্ত এলাকা।' | 6 |
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর তাঁর দীর্ঘদিনের চিকিৎসক লিওপোলদো লুক এবং মনোবিদ অগাস্তিনো কোসাচভের বিরুদ্ধে তদন্ত চলছে। '৮৬ বিশ্বকাপ মহানায়কের মৃত্যুর সময় ঠিক কী ঘটেছিল এবং কোনো প্রকার অবহেলার শিকার হয়েছিলেন কি না, তা নিশ্চিত হতেই এই তদন্ত কার্যক্রম। এ দুই চিকিৎসক এবং প্যারামেডিকদের মধ্যে ম্যারাডোনার মৃত্যুর দিন কিছু খুদে বার্তা চালাচালি হয়। সেসব খুদে বার্তা প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'ইনফোবে'। গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে সান আন্দ্রেজ ডি তাইগ্রেস অঞ্চলে নিজ কামরায় মারা যান ম্যারাডোনা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'টিওয়াইসি স্পোর্টস' জানিয়েছে, সেদিন সকালে লুক ও কোসাচভের মধ্যে খুদে বার্তায় কথা-চালাচালি হয় ম্যারাডোনাকে নিয়ে। তাঁর চিকিৎসায় এ দুজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আছে। সেদিন সংবাদমাধ্যম যখন ম্যারাডোনার শারীরিক অবস্থার অবনতি নিয়ে খবর প্রকাশ করে, লুক তখন তাঁর এক সহকর্মীর সঙ্গে যোগাযোগ করেন। কী ঘটেছে খুদে বার্তায়, তাঁকে জানান এবং ঘটনাস্থলে আসতে বলেন, 'আমি রাস্তায় আছি। মনে হচ্ছে (ম্যারাডোনা) মারা গেছে। না, আমি বাজি ধরতে পারি, মারাই গেছে। সান আন্দ্রেজ দিয়ে, যে পথ দিয়ে আমরা সাধারণত আসি, তোমাকে সে পথ দিয়েই আসতে হবে।' ইনফোবের প্রকাশ করা এসব বার্তা টিওয়াইসি স্পোর্টসও প্রকাশ করেছে। এরপর যোগাযোগ আছে, এমন আরও একজনের কাছ থেকে একটি খুদে বার্তা পান মস্তিষ্কের সার্জন লুক। সেই বার্তায় ম্যারাডোনার মৃত্যুর খবর প্রচার করা টিভি পর্দার স্ক্রিন শর্ট পাঠানো হয়। লুক এর জবাবে কটূক্তি করেন, 'হ্যাঁ, মনে হচ্ছে তাঁর হার্ট অ্যাটাক হয়েছে এবং মোটু বিছানা নোংরা করে মরবে। কী হয়েছে কে জানে! আমি সেখানে যাচ্ছি।' সেদিন কোসাচভের সঙ্গে লুকের খুদে বার্তা চালাচালির শুরুটা হয়েছিল এই মনোবিদের এক ব্যাখ্যা দিয়ে। নিয়মিত চেকআপের অংশ হিসেবে সেখানে গিয়েছিলেন কোসাচভ, 'তাঁকে (ম্যারাডোনা) বাঁচানোর চেষ্টা করছে জরুরি চিকিৎসা দল। কিন্তু আমরা এটা ১০-১৫ মিনিট ধরে করছি, অ্যাম্বুলেন্স এখনো আসেনি। যখন এসেছি, তখনই দেখলাম তাঁর (ম্যারাডোনার) শরীর ঠান্ডা। তাঁর চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিছুটা সফলও হয়েছিলাম। শরীরের তাপমাত্রা ফিরেছিল খানিকটা। এখন ওরা আছে সঙ্গে। কী অবস্থা আমাদের কিছু বলবে না। আমি বের হয়ে এসেছি এবং আমাকে কিছু জানাচ্ছে না।' লুক এর উত্তরে ফিরতি খুদে বার্তা পাঠান, 'ওরা আমার ওপর রেগে আছে কি না, জানিও। ভেবো না, শান্ত থাকো। যেটা হওয়ার কথা, সেটা হবেই। তিনি খুবই জটিল ও ভালো রোগী ছিলেন, যা হওয়ার হবে। যখন যে পরিস্থিতি আসে, তখন সেটা সামলাব। অগাস্টিন, চিন্তা নেই, তাঁর (ম্যারাডোনা) পরিবার তো সব জানে।' মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ম্যারাডোনাকে বাসায় এনে চিকিৎসা চালিয়ে যাওয়ার ছাড়পত্রের কাগজে সই করেছিল ম্যারাডোনার পরিবার, জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনা এর আগে বাবার চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছিলেন। ম্যারাডোনা দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন। মৃত্যুর আগে চিকিৎসায় তাঁর শরীরে এই আসক্তির চরম মাত্রায় উপস্থিতিও ধরা পড়েছিল। কিন্তু মৃত্যুর পর তাঁর সর্বশেষ ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায়, শেষনিশ্বাস ফেলার আগে ম্যারাডোনার শরীরে কোনো মাদকের অস্তিত্ব মেলেনি। এমনকি অ্যালকোহলের অস্তিত্বও ধরা পড়েনি। প্রাথমিক প্রতিবেদনে জানা গিয়েছিল, হৃদ্রোগে ভুগে ম্যারাডোনা ঘুমের মধ্যে মারা গেছেন। কিন্তু সর্বশেষ ময়নাতদন্ত প্রতিবেদনে ধরা পড়ে, ম্যারাডোনার হৃদ্যন্ত্রের গতি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছিল। তাঁর ফুসফুস, কিডনি ও যকৃৎ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মৃত্যুর আগে মানসিক নানা সমস্যার চিকিৎসা দেওয়া হয় তাঁকে। উদ্বেগ, হতাশা ছাড়াও অন্যান্য মানসিক ব্যাধির জন্য সাত রকম ওষুধ খাচ্ছিলেন ম্যারাডোনা, তখন জানিয়েছিল সংবাদমাধ্যম। আর্জেন্টিনার বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সংবাদ সংস্থা রয়টার্সকে তখন জানিয়েছিল, 'অবৈধ কোনো ড্রাগের অস্তিত্ব' তাঁর শরীরে পাওয়া যায়নি। বুয়েনস এইরেস বৈজ্ঞানিক পুলিশের অফিস থেকে গত ডিসেম্বরে ম্যারাডোনার সর্বশেষ ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। | 12 |
চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদনের ওপর আজ মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে। গত রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ দিন ধার্য করেন।২২ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান আদালতে জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।এত দীর্ঘ সময় পর শুনানির তারিখ ধার্য করার বৈধতা চ্যালেঞ্জ করে পরীমণির আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন গত বৃহস্পতিবার। হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন এবং কেন দুই দিনের মধ্যে জামিন শুনানির আদেশ দেওয়া হবে না, তা-ও জানতে চান রুলে। ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল শুনানির জন্য তারিখ ধার্য করেন।এই রুল জারি করার পর মহানগর দায়রা আদালত শুনানি এগিয়ে ৩১ আগস্ট দিন ধার্য করেন। আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, আদালত নিজ উদ্যোগে শুনানি এগিয়ে এনেছেন। পরীমণির আইনজীবীকে বিষয়টি জানানো হয়েছে।৪ আগস্ট পরীমণিকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বাসা থেকে বিদেশি মদসহ অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় বনানী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। এ মামলায় ৫ আগস্ট পরীমণিকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। ১০ আগস্ট আবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ ১৯ আগস্ট আরও এক দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।এদিকে পরীমণিকে বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। গতকাল আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন এ আবেদন করেন। পরীমণিকে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের রায় না মানার অভিযোগ আনা হয়েছে রিট আবেদনে। তবে এই রিটের ওপর এখনো শুনানি হয়নি। | 6 |
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চত্রা নদীর পাড়ঘেঁষে নারুয়া বাজার-বাকসাডাঙ্গি সড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সাড়ে ৯ ফুট চওড়া রাস্তাটির কোথাও দেড় ফুট আবার কোথাও তাও নেই। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত খননের কারণেই রাস্তাটির এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে পরিকল্পিতভাবে নদী খনন করা প্রয়োজন বলে সংশ্নিষ্টদের অভিমত।
বালিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পানি নিস্কাশনের লক্ষ্যে ২০১৮-২০১৯ অর্থবছরে বালিয়াকান্দির চত্রা নদীর সাত কিলোমিটার এলাকা পুনঃ খনন করা হয়। সাত কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান নুনা ট্রেডার্স কাজটি সম্পন্ন করে।
সরেজমিন দেখা গেছে, চত্রা নদীর উত্তর পাশে বালিয়াকান্দি-নারুয়া-মৃগী সড়ক। দক্ষিণ পাশে নারুয়া বাজার-বাকসাডাঙ্গি সড়ক। স্থানীয়রা জানায়, নারুয়া ইউনিয়নের বড় ঘিকমলা, ঘিকমলা, চষাবিলা, কালুখালীর সাওরাইল, পূর্ব বাকসাডাঙ্গিসহ সাতটি গ্রামের মানুষ এ রাস্তায় চলাচল করে। এসব গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিজীবী। যাদের প্রতিদিনই কৃষিপণ্য নিয়ে বিভিন্ন হাটেবাজারে যেতে হয়। সাড়ে ৯ ফুট চওড়া রাস্তাটি ভেঙে কোথাও দেড় ফুট আবার কোথাও তার চেয়ে কম অস্তিত্ব রয়েছে। যেখান দিয়ে একটি বাইসাইকেল যাওয়া সম্ভব নয়। তবুও অনেকটা ঝুঁকি নিয়ে কয়েকটি মোটরসাইকেল পার হতে দেখা গেছে। রাস্তাটি ভেঙে যাওয়ায় এসব এলাকার মানুষ পড়েছে চরম বিপাকে। রাস্তার পাশে অন্তত ২০০টি বসতঘর রয়েছে ঝুঁকির মুখে। এদিকে চত্রা নদীর উত্তর পাশের সঙ্গে দক্ষিণ পাশের যোগাযোগ স্থাপন করেছে একটি সেতু। যেটি নির্মাণ হয়েছে ২০১৮ সালে। নদী খননের কারণে সেতুর দু'দিকের মাটি ধসে গেছে।
স্থানীয় বাসিন্দা সালাম মণ্ডল, মোসলেম মণ্ডল, রাসেল মিয়াসহ অনেকেই জানান, অপরিকল্পিতভাবে নদী খননের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। খননের সময় নদীর মাটি কেটে পাড়ে রাখার কথা থাকলেও তা রাখা হয়নি।
পানি উন্নয়ন বোর্ড বালিয়াকান্দি শাখার উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, পানি নিস্কাশনের লক্ষ্যে তাদের নির্দিষ্ট ডিজাইনে চত্রা নদী খনন করা হয়েছে। কিন্তু সেখানকার মাটির অবস্থা খারাপ হওয়ায় নদীর পাড় ও রাস্তা ভেঙে গেছে। নদীর পাড়ে সব বেলেমাটি। খাল খননের সময় মাটি পরীক্ষা করা হয় না। স্থানীয়রা অপরিকল্পিত খননের যে অভিযোগ করেছে, তা সঠিক নয়। খননের মাটি নদীর দুই পাড়েই রাখা হয়েছিল। রাস্তা ব্লক হয়ে যাওয়ার কারণে স্থানীয়ভাবে মাটি সরানো হয়েছে।
বালিয়াকান্দি এলজিইডির প্রকৌশলী বাদশা আলমগীর বলেন, বিষয়টি সংশ্নিষ্ট সভায় উত্থাপন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। | 6 |
নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির অজ্ঞাত (১২) এক যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার সকাল ৯টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মনোহরদী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ইটাখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। শিবপুর উপজেলার বাড়ৈগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার অজ্ঞাত যাত্রী এক কিশোর নিহত হয়। এসময় আহত হয় চালকসহ পাঁচ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের নরসিংদী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শিবপুর মডেল থানার এসআই রাসেল কবির জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হলেও ট্রাকের চালক পালিয়ে গেছেন। | 6 |
জুম্মার নামাজের পর গাজীপুরে পুলিশের সঙ্গে হেফাজতের বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করতে বাধ্য হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। হেফাজতের বিক্ষোভকারীরা দাবি করছে, তাদের দিকে পুলিশ গুলি ছুড়লে উভয়পক্ষে উত্তেজনা ছড়ায়। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে । | 6 |
গাইবান্ধার সাঘাটা বাজারে শালিস করতে গিয়ে খুন হয়েছেন সাঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মোল্লা। সাঘাটা বাজারের ব্যবসায়ী ননী গোপাল সাহার দুই ছেলে শ্যামল সাহা ও নিলমণি সাহা তাকে পিটিয়ে মেরেছেন। রোববার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে সাঘাটা বাজারে এ হত্যার ঘটনা ঘটে। এ ব্যাপারে সাঘাটা থানায় হত্যা মামলা করা হয়েছে। পরে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত শ্যামল ও নিলমণি সাহাকে আটক করে। সাঘাটার হাসিলকান্দি গ্রামের মৃত কছোর উদ্দিন মোল্লার ছেলে আব্দুল হামিদ স্থানীয় শালিস ও আপোষ মিমাংসায় অত্যন্ত ন্যায়নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখার ক্ষেত্রে এলাকায় তার ব্যাপক সুনাম। এ কারণেই ননী গোপাল সাহার মেজো ছেলে কালাচান সাহা তাকে পরিবারিক বিরোধ মিমাংসার জন্য ডেকে নিয়ে যান। ব্যবসায়ী ননী গোপাল সাহার তিন ছেলের মধ্যে আগে থেকেই পারিবারিক জমি-জমার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছি। সকলে কালাচানের ডাকে তাদের ভাইদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠ কালাচানের দুই ভাই শ্যামল ও নিলমণি। এক পর্যায়ে তারা শালিস বৈঠকে মধ্যস্থতাকারী আব্দুল হামিদকে মারধর শুরু করে। পিটিয়ে মাটিতে ফেলে তারা কিলঘুষি দিতে থাকেন। ঘটনাস্থলেই হামিদ মোল্লা জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে দ্রুত উদ্ধার করে সাঘাটা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন ভোরের কাগজ লাইভকে জানান, থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর জড়িত শ্যামল ও নিলমণিকে আটক করা হয়। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.