text
stringlengths
1
58.1k
label
int64
0
12
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানদের দেশে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ভুল করেছে। মঙ্গলবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, দুদিন আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ করেছিল, হাজার বিশেক আফগানকে সাময়িক সময়ের জন্য জায়গা দিতে। গোয়ার্তুমি করে না করে দেওয়া হয়েছে। এটা একটা ভুল কাজ হয়েছে। এই ভুল কাজ করে নোবেল প্রাপ্তির থেকে দূরে সরে গেলেন। অনুরোধটা রাখা উচিত বলে আমি মনে করি। আন্তর্জাতিক পর্যায়ে আমরা একের পর এক ভুল করে যাচ্ছি। তিনি বলেন, বিএনপি কর্মীরা শ্রদ্ধা জানাতে গেছে মাজারে। তাদের পুলিশ দিয়ে পেটাবেন, এটা তো ঠিক কাজ না। এগুলো করে আপনারা খুব খারাপ উদাহরণ সৃষ্টি করছেন। একদিন দেখবেন এরাই হয়তো আপনাদের দিকে ঘুরে দাঁড়াচ্ছে। আমি অনুরোধ করি, এগুলো বন্ধ করেন। বিএনপির প্রতি আমার অনুরোধ, আপনারা রুখে দাঁড়ান। তালেবানদের মুক্তিযোদ্ধা দাবি করে জাফরুল্লাহ বলেন, আজকে আফগানিস্তানে তালেবানরা জয়ী হয়েছে। তালেবান কারা? তারা আফগানিস্তানের মুক্তিযোদ্ধা। ২০ বছর বিদেশি শাসন থেকে মুক্তির জন্য তারা সংগ্রাম করছে। আজকে অন্যদেশের মুক্তিযুদ্ধকেও শ্রদ্ধা করতে শেখা উচিত। বঙ্গবন্ধু কিন্তু বলে গিয়েছিলেন, যেখানেই মুক্তির আন্দোলন হবে তাতে আমরা সমর্থন করবো। আমাদের উচিত তালেবানদের স্বীকৃতি দেয়া। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, আজ যদি আমরা স্বীকৃতি না দেই, তারা ভারতের মতো হিন্দুত্ববাদের দিকে যাবে। সেখানে উদারপন্থী ইসলামী রাষ্ট্র না হয়ে একটা ধর্মান্ধ রাজনীতি শুরু হতে পারে। সেখানে যদি আমরা এখনই তাদের স্বীকৃতি দেই, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, তাদের আমরা প্রভাবিত করতে পারবো। আমরা একটা উদার ইসলামিক রাষ্ট্র করতে পারবো। তাছাড়া আমাদের লাভ হচ্ছে সেখানে লক্ষাধিক বাংলাদেশির কর্মসংস্থান হবে। এটা ভুলে গেলে চলবে না, আমরা যদি সেই জায়গা না নেই তাহলে হিন্দুত্ববাদী ভারত নিয়ে নেবে। তাই আজকে তালেবানদের বাইরে ঠেলে না দিয়ে সমর্থন করার দরকার আছে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
6
করোনা ভাইরাসের কারণে আপাতত সব ধরনের খেলা বন্ধ। যেহেতু খেলা বন্ধ তাই ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাতে বেশি ব্যস্ত। যেহেতু এখন সারাক্ষণই বাড়িতে থাকবেন ক্রিকেটাররা, ফলে তাদের সঙ্গে যোগাযোগ করে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া কিংবা চুক্তি করা খুবই সহজ। তাই বিশ্বের সকল ক্রিকেটারদেরকে জুয়াড়িদের বিষয় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইসিসি। পাশাপাশি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এন্টি করাপশন ইউনিটের (আকসু) প্রধান অ্যালেক্স মার্শালও সবার উদ্দেশ্যে দিয়েছেন এই সতর্ক বার্তা। এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম 'গার্ডিয়ান'কে মার্শাল বলেন, 'কোভিড-১৯ হয়তো আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ক্ষণিকের জন্য থামিয়ে দিয়েছে। তবে বাজিকরেরা কিন্তু বসে নেই। এ কারণে খেলোয়াড়, সদস্য, এজেন্ট, খেলোয়াড় সংস্থাদের সঙ্গে আমাদের কাজ চলবে। খেলোয়াড়েরা এখন আগের তুলনায় অনেক বেশি সময় দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের কাছাকাছি পৌঁছানোর এটাই সুযোগ বাজিকরদের জন্য। এই সম্পর্ক পরে তারা কাজে লাগাবে।' করোনা ভাইরাসের ভয়ঙ্কর থাবায় যেহেতু খেলা বন্ধ তাই আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্রিকেটাররা। যা খেলার স্বচ্ছতার জন্যই হুমকি হতে পারে বলে মনে করেন মার্শাল। কারণ এ ক্ষতি পুষিয়ে নিতে তুলনামূলক কম জনপ্রিয় ক্রিকেটাররা ফিক্সিংয়ের দিকেও পা বাড়াতে পারেন। মার্শাল বলেন, 'আমরা দেখছি যে পরিচিত বাজিকররা এ সময়টাকেই ব্যবহার করে। বিশেষ করে যখন খেলোয়াড়রা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় ব্যয় করে। আমরা সদস্য, খেলোয়াড় এবং খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনগুলোকে সঙ্গে নিয়ে একটা বড় নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে খেলোয়াড়রা কোন ভুল কাজে না আগায়।'
12
ভারতীয় চলচ্চিত্রের তিনি জীবন্ত কিংবদন্তি। তাঁর সিনেমা মানেই রাজ্যজুড়ে উৎসব। প্রচলিত অভিনয়ের নিয়ম মানেন না যে অভিনেতা, নিজস্ব ধাঁচের অভিনয়শৈলীর কারণে ভক্তদের কাছে তিনি যেন দেবদূত। চিরসবুজ এই অভিনেতা প্রায় ৪০ বছর ধরে দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ করে যাচ্ছেন দাপটের সঙ্গে। এই অভিনেতার নাম রজনীকান্ত। আজ ১২ ডিসেম্বর তাঁর ৭১তম জন্মদিন। তামিল এই অভিনেতা ছিলেন বাসের কন্ডাক্টর। সেখান থেকে চলে এলেন অভিনয়ে, সিনেমায় এখনো তাঁর একক আধিপত্য। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা ছিলেন তিনি। তাঁর অভিনয়ের শুরু ছোট একটি চরিত্র দিয়ে। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতা ছিল বলে অনেকেই বলেছিলেন, অভিনেতা হতে পারবেন না। ১৯৭৫ সালে 'অপূর্ব রাগানগাল' ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। চরিত্রটি ছোট্ট, সে কারণে তাঁর দিকে কারও চোখ পড়েনি। কিন্তু তিনিই সবার চোখকে ছাপিয়ে পরিচালকের নজর কাড়েন। পরের বছর ১৯৭৬ থেকে ছোট ছোট চরিত্রে খলনায়ক হিসেবে কাজ করতে শুরু করলেন তিনি। টানা পাঁচ বছর অভিনয় করলেও দর্শক তাঁকে আলাদা করে চিনতে পারেননি। অবশেষে আশির দশকের শেষ দিকে জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। এই সময়টা ছিল তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তখন অমিতাভ বচ্চনের সঙ্গে 'বিজয়' ছবিতে অভিনয় করেন। পরে 'আন্ধা কানুন', 'চালবাজ' এবং 'হাম' সিনেমাগুলো তাঁকে স্থায়ীভাবে তামিল সুপারস্টার বানিয়ে দেয়। এখনো তাঁর সিনেমা মানেই বক্স অফিস রেকর্ড। সেটা হোক রোমান্টিক, থ্রিলার বা অ্যাকশন। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে রজনীকান্ত অ্যানিমেশন ও থ্রিডি সিনেমায় অভিনয় করেছেন। লেখক এবং প্রযোজক হিসেবেও তিনি নাম লিখিয়েছেন। তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ১৭৫-এর বেশি। তামিল এই সুপারস্টারের সিনেমা মুক্তির দিন অফিস-আদালত ফাঁকা হয়ে যেত। তাই বাধ্য হয়ে সেই দিনগুলোতে ছুটি ঘোষণা করত কর্তৃপক্ষ। দক্ষিণ ভারতের সিনেমাপ্রেমীদের কাছে রজনীকান্ত মানেই জীবনের অনুষঙ্গ। দক্ষিণ ভারতের মানুষের ঘরে ঘরে বাঁধাই করা পোস্টারে দেখা যায় রজনীকান্তকে। অথচ মজার ব্যাপার হচ্ছে, জনপ্রিয় এই অভিনেতা জন্মসূত্রে তামিল নন। তাঁর জন্ম হয়েছিল বেঙ্গালুরুতে। ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে তাঁর ভক্ত। সব সময় তিনি ভক্তদের অনুপ্রাণিত করতে চান। যাঁর সিনেমা মুক্তির দিন এত উন্মাদনা, তিনি কিন্তু নিজের ছবি নিয়ে তেমন চিন্তিত হন না। সিনেমা মুক্তি পেলে কখনোই দর্শকদের সঙ্গে বসে তিনি দেখেন না। সে সময় হয়তো চেন্নাই বা হিমালয়ে বেড়াতে চলে যান। সিনেমায় তাঁকে নতুন সব প্রযুক্তি ব্যবহার করতে দেখা যায়। তবে ব্যক্তিজীবনে প্রযুক্তির ব্যবহার থেকে বেশ দূরে থাকার চেষ্টা করেন রজনীকান্ত। ২০১৪ সালে তিনি প্রথম টুইটারে অ্যাকাউন্ট খোলেন। সেদিনই তাঁর অনুসারী সংখ্যা দাঁড়ায় দুই লাখ। ভারতীয় কোনো তারকার ক্ষেত্রে এ ঘটনা বিরল। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন। ভারত সরকার রজনীকান্তকে 'পদ্মভূষণ' ও 'পদ্মবিভূষণ'-এ সম্মানিত করেছে।রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়কোয়াড। বিশ্ববাসী তাঁকে চেনে রজনীকান্ত নামে। এক মারাঠি পরিবারে তাঁর জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর। মা রমাবাই ছিলেন গৃহিণী ও বাবা রামোজি রাও গায়কোয়াড ছিলেন পুলিশ কনস্টেবল। সূত্র: আইএমডিবি, ইন্ডিয়ান টাইমস।
2
গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানান। মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ পাঠানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে অনুমোদন করেছেন। এরপর ধর্ম মন্ত্রণালয় মুফতি রুহুল আমীনকে নিয়োগপত্র দিতে ইসলামিক ফাউন্ডেশনকে বলেছে। আজকের তারিখেই (বৃহস্পতিবার) নিয়োগপত্র হওয়ার কথা। প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন ইন্তেকাল করেছেন।
10
চট্টগ্রাম নগরের বাদামতলী মোড়। রাতের দায়িত্ব শেষে মঙ্গলবার ভোরে থানায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ডবলমুরিং থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। এ সময় চোখে পড়ে রাস্তার ঠিক উল্টোপাশে কামড়া-কামড়িতে মেতে উঠেছে দুইটি কুকুর। কিছু একটা নিয়ে টানাটানি করছিল কুকুরগুলো। কৌতুহলী হয়ে এগিয়ে যান তিনি। দেখেন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে সদ্যোজাত শিশু। তা নিয়ে দুই কুকুরের কামড়া-কামড়ি। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তিনি। খুঁজে বের করেন শিশুটির মানসিক ভারসাম্যহীন মাকেও। পরে মা ও শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি। নগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার আশিকুর রহমান সমকালকে বলেন, 'আগ্রাবাদের বাদামতলী মোড়ে সোনালী ব্যাংকের সামনে কয়েকটি কুকুর নবজাতকটি নিয়ে টানাটানি করছিল। সেখানে দায়িত্বরত এসআই মোস্তাফিজ সেটা দেখে বাচ্চাটাকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।' এসআই মোস্তাফিজুর রহমান সমকালকে জানান, রাতের ডিউটির শেষ ভাগে সহকর্মীদের নিয়ে আগ্রাবাদের বাদামতলী মোড়ের আক্তারুজ্জামান সেন্টারের সামনে অবস্থান করছিলেন তিনি। এই সময় রাস্তার বিপরীতে সোনালী ব্যাংকের সামনে দুটি কুকুরকে কামড়া-কামড়ি করতে দেখেন। আরেকটি কুকুর কিছু একটা নিয়ে টানাটানি করছে। কৌতুহলী হয়ে এগিয়ে গিয়ে দেখেন একটি সদ্যোজাত শিশু রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। নবজাতকের নাড়ি নিয়ে টানাটানি করছে কুকুরগুলো। তখন ওই রাস্তায় প্রাতঃভ্রমণে বের হওয়া এক নারীর সাহায্য চান তিনি। রাস্তার পাশে একটি টং দোকান থেকে চেয়ে নেন এক খণ্ড কাপড়। বাচ্চাটাকে মুড়িয়ে ওই নারীকে সঙ্গে নিয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা নবজাতকটিকে পরিষ্কার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাচ্চাটিকে নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বাদামতলী মোড়ের অদূরে জনতা ব্যাংকের সামনে রক্তাক্ত অবস্থায় নারীকে বসে থাকতে দেখেন তিনি। গাড়ি থেকে নেমে ওই নারীর নাম জিজ্ঞেস করলে তিনি কোন কথা বলছিলেন না। শুধু হাতের ইশারায় রাস্তার অপর পাশে দেখিয়ে দিচ্ছিল- যেখানে শিশুটিকে নিয়ে কুকুরগুলো টানাটানি করছিল। তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছে ওই নারী মানসিক ভারসাম্যহীন। এ এলাকায় থাকেন তিনি। সোনালী ব্যাংকের সামনে সন্তান প্রসবের পর রাস্তার অপর পাশে গিয়ে বসে ছিলেন। পরে নবজাতকের সঙ্গে মানসিক ভারসাম্যহীন ওই নারীকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বলেছেন, বাচ্চাটি সুস্থ আছে। তার গায়ে কুকুরের কামড় লাগেনি। মাকে গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
6
গণসংগীত ছিল তাঁর প্রাণ। তবে বেশ কয়েকটি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করে সংগীতে তাঁর জাত চিনিয়ে দিয়েছিলেন। 'কার বউ', 'আপন দুলাল', 'রহিম বাদশা ও রূপবান', 'বেহুলা'সহ অনেক ছবির গানেই পাওয়া যাবে তাঁর স্পর্শ।বাঁচার তাগিদেই পশ্চিম পাকিস্তানে গিয়ে ফিল্মি দুনিয়ার কায়দা-কানুনে পোক্ত হয়েছেন। তিমিরবরণের মতো গুণী শিল্পীকে পেয়েছিলেন গুরু হিসেবে। এ সময় সংগীত পরিচালক হিসেবে তাঁর রোজগার ছিল ভালো। কিন্তু রোজগারের সর্বস্ব তিনি উজাড় করে দিতেন আড্ডায়। অসম্ভব হাতখোলা মানুষ ছিলেন তিনি।১৯৭০ সালে 'লেট দেয়ার বি লাইট' নামে যে ছবি তৈরি করতে শুরু করেছিলেন জহির রায়হান, তার সংগীত পরিচালক ছিলেন আলতাফ মাহমুদ। এই ছবির একটি ছোট চরিত্রে তিনি অভিনয়ও করেছিলেন। বলে রাখা ভালো, বেবী ইসলামের 'ক খ গ ঘ ঙ' ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। 'লেট দেয়ার বি লাইট' ছবিটি শেষ করা হয়নি, এর আগেই শুরু হলো মুক্তিযুদ্ধ। জহির রায়হান চলে গেলেন ভারতে। অন্যদের বলে গেলেন, তোমরা ঢাকায় থাকো, এখানে অনেক কাজ আছে, তোমাদের কী করতে হবে, পরে তা জানাব।'১৯৭১ সালের মে মাসে নুরুল হক বাচ্চু, জাকারিয়া হাবিব আর আলতাফ মাহমুদ যাচ্ছিলেন গুলশানে নায়করাজ রাজ্জাকের বাড়িতে। গাড়িটা ছিল আলতাফ মাহমুদের মরিস অক্সফোর্ড। চালাচ্ছিলেন তিনি নিজে। পথে ফার্মগেটের কাছে পাকিস্তানি সৈন্যরা গাড়ি থামাল। সৈন্যদের সঙ্গে ছিল স্থানীয় রাজাকারেরা। সৈন্যরা গাড়ির কাছে এসে জিজ্ঞেস করল, 'তুমলোক কৌন হ্যায়?'আলতাফ মাহমুদ জবাব দিলেন, 'হামলোক বাঙালি হ্যায়।'সৈন্যরা 'স্লামালেকুম' বলে ছেড়ে দিল গাড়ি।খানিক পথ পার হলে নুরুল হক বাচ্চু জিজ্ঞেস করলেন, 'আলতাফ ভাই, এটা কী বললেন? শালারা যদি আমাদের ধরত?'প্রচণ্ড রেগে গিয়ে আলতাফ মাহমুদ জবাব দিলেন, 'আমি কী বলতাম, হামলোক পাকিস্তানি হ্যায়?'সূত্র: নুরুল হক বাচ্চু, আলতাফ মাহমুদ এক ঝড়ের পাখী, পৃষ্ঠা ৪২-৪৪
6
বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র' নির্মাণ প্রকল্পের জন্য। আগামী অর্থবছরের জন্য এ প্রকল্প পাচ্ছে ১৮ হাজার ৪২৬ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ লাখ টাকা। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রটি। সরকারের অগ্রাধিকভুক্ত এই প্রকল্পটি রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির কাজ শেষ হলে এখান থেকেই ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। সরকারের অগ্রাধিকারভুক্ত প্রকল্পটি আগামী ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত অন্যান্য প্রকল্প১. মাতারবাড়ি ৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার্ড পাওয়ার প্রজেক্ট পেয়েছে প্রায় ৬ হাজার ১৬২ কোটি টাকা। ২. চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) পেয়েছে প্রায় ৫ হাজার ৫৪ কোটি টাকা। ৩. ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) পেয়েছে প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা। ৪. পদ্মা সেতু রেলসংযোগ (১ম সংশোধিত) প্রকল্প পেয়েছে প্রায় ৩ হাজার ৮২৩ কোটি টাকা। ৫. বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৩ হাজার ৫৮০ কোটি টাকা। ৭. পদ্ম বহুমুখী সেতু নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পে মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ৮. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প পেয়েছে প্রায় ৩ হাজার ২২৭ কোটি টাকা। ৮. পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া প্রকল্পে দেয়া হয়েছে প্রায় ৩ হাজার ৫১ কোটি টাকা। ৯. হযরত শাহজালাল আন্তর্জঅতিক বিমানবন্দর সম্প্রসারণ (সংশোধিত) প্রকল্প পেয়েছে ২ হাজার ৮২৭ কোটি টাকা। নতুন অর্থবছরে 'জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ' শীর্ষক প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে ৫০তম এ বাজেট। আলোচিত এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
0
বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবেন নাকি মা নাকানো এরিকোর সাথে জাপানে চলে যাবেন, এ বিষয়ে আগামীকাল (রোববার) চূড়ান্ত রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। শনিবার (২০ নভেম্বর) প্রকাশিত সংশ্লিষ্ট বেঞ্চের রবিবারের কার্যতালিকায় মামলাটি রাখা হয়েছে। জাপানি নাগরিক নাকানো এরিকোর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, জাপানি দুই শিশু কন্যার জিম্মা নিয়ে রোববার বিকেল সাড়ে ৩টায় হাইকোর্ট রায় ঘোষণা করবেন। ভিন্ন দুই দেশের নাগরিকের সন্তানের অভিভাবকত্ব নিয়ে এটাই বাংলাদেশের আদালতে প্রথম রায় হতে যাচ্ছে। তিন মাসের বেশি সময় ধরে হাইকোর্টে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চলছে। শিশুদের জাপানি মা নাকানো এরিকোর পক্ষে আইন লড়াই করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও তার টিম। অপরদিকে শিশুদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে আইনি লড়াই করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ ও তার টিম। উভয়পক্ষে তারা বিভিন্ন আইনি যুক্তি, আন্তর্জাতিক বিভিন্ন মামলার রেফারেন্স আদালতে উপস্থাপন করেছেন। আগামীকাল রায় ঘোষণার মধ্যে জাপানি দুই শিশু নিয়ে আইনি লড়াই শেষ হতে যাচ্ছে।
6
মেহেরপুরের গাংনীতে ট্রাক্টর উল্টে এর চালক রুহুল আমিন (৪২) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গজাড়িয়া হেমায়েতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন শিশিরপাড়া গ্রামের ইসারত আলীর ছেলে। স্থানীয়রা জানান, ট্রাক্টর নিয়ে রুহুল আমিন হাটবোয়ালিয়া এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হেমায়েতপুর এলাকার একটি পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি মো. বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
6
শুল্কমুক্তের নতুন সুবিধা যোগ হয়েছে শতভাগ রপ্তানিমুখী জুতা ও চামড়াশিল্পে। এখন থেকে এ ধরনের শিল্পে একই মালিকানাধীন বা একই প্রতিষ্ঠানের আওতায় একাধিক স্থানে প্রতিষ্ঠিত বিভিন্ন স্তরের উৎপাদন ইউনিটের কার্যক্রমকে মূল বন্ডেড প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে বন্ডসুবিধা পাওয়া যাবে।লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) ও বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের (বিটিএ) আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এ বিষয়ে বিশেষ আদেশ জারি করেছে।নিট, ওভেন, ডাইং ও প্রিন্টিং, টাওয়েল, লিলেন, হোম টেক্সটাইল, লেদার ও ফুটওয়্যার ট্যানারি খাতের উপযুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে বলে জানা যায়। গতকাল বুধবার এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
6
চট্টগ্রামের হাটহাজারীতে ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শহীদুল্লাহ কায়সারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে আটকের গুজব তুলে হাটহাজারীতে ওই তাণ্ডব চালানো হয়েছিল। চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর বিজন কুমার বড়ুয়া জানান, ২০১৩ সালে হাটহাজারীতে নাশকতার একটি মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেছিল পুলিশ। তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমানের আবেদনের ওপর শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এরপর আসলাম চৌধুরীর আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে সক্রিয় হয়ে ওঠে হেফাজতে ইসলাম। তারা ওই বছরের ৫ মে ঢাকার শাপলা চত্বরে সমাবেশ করে। সেদিন পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষও হয়। পরদিন আহমদ শফীকে ঢাকায় আটকে রাখার গুজব তুলে চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক অবরোধ করে রাখে মাদ্রাসার ছাত্ররা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত হয়। ওই ঘটনায় হাটহাজারী থানায় একটি হত্যা মামলা হয়। এছাড়া নাশকতার অভিযোগে পুলিশ আরেকটি মামলা দায়ের করে। প্রসঙ্গত, আসলাম চৌধুরী আসন্নএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে ঋণ খেলাপি হওয়ায়রিটার্নিং কর্মকর্তাতার মনোনয়নপত্র বাতিল করেন।
6
২০০৮ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল আট লাখ। এই আট লাখ ব্যবহারকারী নির্ভর ছিল ৮ জিবিপিএস ব্যান্ডউইথের ওপর। এখন এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটিতে উন্নীত হয়েছে আর আমাদের ব্যান্ডউইথ আছে দুই হাজার সাত শ জিবিপিএস। এই ব্যান্ডউইথ থেকে আমরা ৭০০ জিবিপিএস সৌদিতে রপ্তানি করছি, মালয়েশিয়াতে ২০০ জিবি পিএস রপ্তানি করছি। আমরা ভারতে ব্যান্ডউইথ রপ্তানি করছি। এরপর ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি করা হবে শিগগিরই সেই চুক্তিও সম্পন্ন হওয়ার পথে। গতকাল (সোমবার) এক আলোচনায় ভুটানের সঙ্গে ব্যান্ডউইথ রপ্তানির ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও আইডিবি ভবনে বাংলাদেশ কম্পিউটার সিটির আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিয়ে ভুটানের মানুষের জীবন-যাপন বদলে যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত ও নেপালের মতো দেশেও আমাদের ব্যান্ডউইথ রপ্তানি করা হবে সে লক্ষ্যে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন বসানোর প্রস্তুতি নিচ্ছে। যা ২৪ সালের মধ্যে সম্পন্ন হবে।তথ্য প্রযুক্তি ও ডিজিটালাইজেশনে বাংলাদেশ যে পর্যায়ে পৌঁছে যাচ্ছে তার ধারে কাছে অনেক উন্নত দেশই পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করে মোস্তাফা জব্বার বলেন, ২০২২ সালের মধ্যে মাত্র ১৬০টি ইউনিয়ন বাকি থাকবে তা ছাড়া বাংলাদেশের সকল ইউনিয়নে ফাইবার অপটিক পৌঁছে যাবে। বাকি ইউনিয়নগুলোতে তার ঢোকানো যাচ্ছে না, তাই এগুলোতে বাকি থাকবে।এটি বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের সকল ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে যাবে এটি আমাদের অঙ্গীকার। এ ছাড়া আমরা একটি অসাধ্যকে সাধন করতে যাচ্ছি, ১২ ডিসেম্বর পরীক্ষা মূলক ৫ জি ইন্টারনেট সেবা চালু করা হবে। যে ফাইভ জি ইন্টারনেটে সেবা আসবে সেটি শুধু মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং বা কথা বলার জন্য ব্যবহৃত হবে না। বিভিন্ন কল কারখানাতেও কলাবরেটলি ব্যবহার করা হবে। ২০২৩-২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপ করা হবে। তখন বাংলাদেশ আরও শক্তিশালী হবে ডিজিটাল ক্ষেত্রে।উদ্বোধনী অনুষ্ঠানে এ এল মাজাহার ইমাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ উল মুনীর, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ও রায়ান্স ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান জুয়েল, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পরিচালক আব্দুল ফাত্তাহ।বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে শুরু হওয়া এই মেলা চলবে আগামী পাঁচ দিন পর্যন্ত। এবারের মেলায় দর্শনার্থীদের টিকিট ক্রয় করতে হবে না। শুধু এন্ট্রি করেই মেলায় প্রবেশ করতে পারবেন ক্রেতা ও দর্শনার্থীরা।
11
রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থীকে হত্যাকারীদের বিচার, নৌ মন্ত্রীর পদত্যাগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ, ছাত্রলীগ ও পরিবহন শ্রমিকদের হামলার বিচার দাবী করে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, গত রোববার রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় অনিয়ন্ত্রিত বাসচাপায় মৃত্যু হয় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম এবং একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানমের। শিক্ষার্থীদের এই মর্মান্তিক মৃত্যুতে দেশবাসী যখন শোকে কাতর তখন সাংবাদিকদের সামনে শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে নৌ-পরিবহন মন্ত্রী হাসি তামাশা করে প্রতিক্রিয়া জানিয়েছেন। বেপরোয়া খুনিদের আড়াল করতে তিনি ভারতের সড়ক দূর্ঘটনার কথা টেনে এনে বিকৃত মানষিকতার পরিচয় দিয়েছেন। নৌ মন্ত্রীর এমন দায়িত্বহীন, তামাশা ও বিদ্রুপপূর্ণ আচরণের নিন্দা জানানোর ভাষা আমাদের জানানেই। মানুষের মৃত্যু নিয়ে এমন নিষ্ঠুর বিদ্রুপ কেউ করতে পারেনা। কোন সভ্য দেশের মন্ত্রী হতে পারে না। বরং নৌ মন্ত্রী ভয়ংকর ও নিষ্ঠুরতার প্রতিক। তার এ ঘৃন্য আচরণ নতুন নয়। সড়ক পরিবহন শ্রমিক ও মালিকদের সকল অন্যায় নির্মমতার পক্ষে সাফাই গেয়েছেন নৌ মন্ত্রী। তার এই দায়িত্বহীন মদদেই পরিবহন শ্রমিকরা বেপরোয়া হয়ে উঠছে। অবলীলায় নানা নির্মম হত্যাকন্ড ঘটাচ্ছে। বুধবার যাত্রাবাড়ীতে আন্দোলনরত শিক্ষার্থীদের গাড়ি চাপা দেয়া হয়েছে। সেখানে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে বর্বরতার আরেকটি ঘৃন্য নজির সৃষ্টি করেছে। গত তিন দিন যাবত শিক্ষার্থীরা ক্লাস পরিক্ষা বাদ দিয়ে রাজপথে অবস্থান নিলেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নেতৃবৃন্দ বলেন, দুই শিক্ষার্থীকে বাস চাপায় হত্যা নিছক কোন দূর্ঘটনা নয় বরং দুই বাসের অসুস্থ প্রতিযোগিতা। যা প্রতিনিয়তই ঘটছে। এগুলো এক প্রকার হত্যাকান্ড। এর আগে দুই বাসের প্রতিযোগিতায় মেধাবী ছাত্র রাজিবের হাত বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। জীবন দিতে হয়েছে রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলকেও। তাদের বেপরোয়া আচরণে একের পর এক লোমহর্ষক ঘটনা ঘটলেও রাষ্ট্রীয় ভাবে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। উল্টো যারা দূর্ঘটনার শিকার হচ্ছে তাদের উপরে দায় চাপানো হচ্ছে। এর মাধ্যমে নৌ মন্ত্রী ও ঘাতকদের ইচ্ছাই প্রতিফলিত হচ্ছে। কোন সভ্য রাষ্ট্রে এ অবস্থা চলতে পারে না। শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে নিজেদের জীবনের নিরাপত্তার দাবীতে রাজপথে নেমে এসেছে। আমরা শিক্ষার্থীদের সাথে সংহতি ও তাদের যৌক্তিক দাবীর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। অবিলম্বে নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ, নিরাপদ সড়ক ও ঘাতক জাবালে নূরের চালকদের দ্রুত বিচার ও ফাঁসি দিতে হবে। শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদেরও বিচারের আওতায় আনতে হবে। আগামী দেশ গড়ার কারিগড় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিদা নিশ্চিত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে না বরং দেশের আপামর জনগণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।
9
দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে স্কটল্যান্ডের জয়ের পর সমীকরণ আরও কঠিন হয়ে গেছে বাংলাদেশের। সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখতে ওমানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন আগের ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেন করা সৌম্য সরকার। সেখানে ফিরেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হার। আজ ওমানের কাছেও একই পরিণতি হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্ব থেকেই বিদায় হয়ে যাবে বাংলাদেশের। আল আমেরাতে বাঁচা-মরার এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
12
ভ্রমণের স্মৃতি সবার জীবনে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। একবার কোনো জায়গায় ঘুরতে গেলে দ্বিতীয়বার সেখানে আর যাওয়া হবে কি না, তা বলা খুব কঠিন। সে জন্য সবাই ভ্রমণের স্মৃতি ধরে রাখতে চান। স্মৃতি ধরে রাখার মাধ্যম ক্যামেরা। একসময় ক্যামেরা ছিল মহার্ঘ্য বস্তু। সবার কাছে সেটা ছিল না। কিন্তু দিন বদলেছে। এখন সবার হাতে স্মার্টফোন। প্রতিটি ফোনেই আছে বিভিন্ন মানের ক্যামেরা। এ ছাড়া ছবি তোলার জন্য ডিএসএলআর কিংবা পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা তো আছেই।ক্যামেরা থাকলেই কি চলবে? ক্যামেরায় ছবি তোলার জন্য জানা থাকা চাই কিছু বিষয়, যাতে ভালো ছবি তোলা যায়।জেনে রাখা ভালোভালো ছবি তোলার প্রথম ধাপ হলো কিসের ছবি তুলছেন, কেন তুলছেন, সে বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা।আপনি আপনার স্মৃতি ধরে রাখছেন। ফলে ছবির রং, ফ্রেম এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না।ডিএসএলআর হোক বা মোবাইল ক্যামেরা-হাতের কাছে যা আছে ভ্রমণে ছবি তোলার জন্য সেটিই কাজে লাগান।আলো যখন খুব নরম থাকে, তখন ছবি তোলা সবচেয়ে ভালো। সকালের নরম রোদে যে রূপ ধরা দেবে তা দেখতে হলে অবশ্যই সকাল সকাল উঠতে হবে।যদি উঠতে না-ই পারেন, তবে সন্ধ্যার আগে আগে ছবি তুলুন। সূর্য ওঠার এক ঘণ্টা পর ও সূর্য ডোবার এক ঘণ্টা আগের সময়টাকে 'গোল্ডেন আওয়ার' বলা হয়। সূর্যাস্তের পরের এক ঘণ্টাকে বলা হয় 'ব্লু আওয়ার'। এর মাঝের সময়টাতে ছবি তোলা বেশ চ্যালেঞ্জিং। ঝকঝকে দিন বেড়ানোর জন্য ভালো হলেও ছবি তোলার জন্য হালকা রোদই ভালো।কোন কোন জায়গায় গিয়ে ছবি তুলবেন তা আগেভাগেই জেনে নিন। ছবি তোলার আগে টিউটোরিয়াল দেখে নিতে পারেন। নিয়ম দেখে ছবি তোলার সময় সেগুলো প্রয়োগ করতে পারেন।ম্যানুয়াল মোডে ছবি তুলতে শিখুন। ক্যামেরা সেটিংস ঠিক করতে চাইলে আইওএস, অ্যাপারচার ও শাটার স্পিড ঠিক করতে হবে। এগুলো একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। সমন্বয় করতে পারলে ক্যামেরা আপনাকে সেরা ছবিটাই উপহার দেবে। অ্যাপারচার দিয়ে ডেপথ অব ফিল্ড, শাটার স্পিড দিয়ে গতি ও আইওএস দিয়ে নয়েজ কমানো যাবে। ক্যামেরায় আলো কতটা ঢুকবে, সেটাও নির্ধারণ করা যাবে। হাতে সময় আর ক্যামেরায় চার্জ থাকলে ছবি তুলতে কার্পণ্য করবেন না। যত বেশি পরীক্ষা-নিরীক্ষা করবেন, ছবি তত ভালো হবে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার চেষ্টা করুন। তাতে ছবির বৈচিত্র্য থাকবে।ছবিতে মানুষ থাকলে সেটার সঙ্গে একাত্মতা অনুভব করা যায়। বন্ধু বা পরিবারের কেউ সঙ্গে থাকলে তাকেই ফ্রেমের ভেতরে নিয়ে আসুন। একটি পাহাড় বা রাস্তা কত বড় তা বোঝাতে চাইলেও সাবজেক্ট হিসেবে মানুষ প্রয়োজন।এমন ধরনের ক্যামেরা কিনুন, যা ওজনে হালকা হবে। ছবি তোলার জন্য ট্রাইপড নিতে পারেন।দামি ক্যামেরা থাকলেই ভালো ছবি ওঠানো যাবে, তা নয়। যদি ক্যামেরার দামি লেন্স না কিনে ফটোগ্রাফি শেখার কাজে বিনিয়োগ করেন, তবে লাভ বেশি হবে। নিজের ক্যামেরার প্রতিটি ফাংশন জানা থাকলে ছবি তোলা সহজ হবে।পাহাড়, বন, সমতল ভূমি, মরুভূমি, হ্রদ, বিল ও সমুদ্রসৈকতের ছবি কেমন উঠবে তা আবহাওয়ার ওপরও নির্ভর করে। কীভাবে কোন সময় ছবি তুলবেন, তা বুঝতে চাইলে ট্র্যাভেল ব্লগারদের লেখা পড়তে পারেন। তাঁদের তোলা ছবি দেখেও বেশ কিছু ধারণা পাবেন।প্রতিটি জায়গার কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। সেগুলো ক্যামেরাবন্দী করতে হলে ওয়াইড শট নিতে হবে। স্থানীয় বাসিন্দাদের বাসাবাড়িও ছবিতে দেখা গেলে জায়গাটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তবে ছোট ছোট দোকান, রাস্তা ও খাবারের ছবি তুলতে ভুলবেন না। ট্র্যাভেল ফটোগ্রাফি মানেই প্রাকৃতিক বৈশিষ্ট্য, মানুষ, সংস্কৃতি, রীতিনীতি ও ইতিহাসের ছবি। তাই ছোট ছোট দোকানে স্থানীয় যেসব খাবার পাওয়া যায়, সেগুলোর ছবি তুলুন।স্থানীয় বাসিন্দাদের ছবি তুলতে চাইলে খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করুন, তিনি ছবি তুলতে আগ্রহী কি না।ছবি তোলার পরের ধাপে আছে এডিটিং। ছবির কালার কারেকশন, দাগ সরানো, স্যাচুরেশন, ছবি শার্প করা, নয়েজ কমানো, ক্রপ করার জন্য ফটোশপ বা লাইটরুম ব্যবহার করতে পারেন।ভালো ছবি তোলার প্রথম শর্ত নিজের কাছে থাকা ক্যামেরা সম্পর্কে জানা ও দক্ষতা বৃদ্ধি।
4
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুটে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ শিশুর খোঁজ মেলেনি। সন্ধ্যা ৬টায় আজকের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীশা। বুধবার সকালে ২২ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে স্পিডবোট ডুবে এখনো ৩ শিশু নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্যে যমজ বোনও রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীশা বলেন, 'সকাল সাড়ে ৯ টার দিকে স্পিডবোটটি দুর্ঘটনায় পড়ে। ১৮ জন তীরে উঠতে সক্ষম হলেও ৩ জন এখনও নিখোঁজ রয়েছে। একজনের লাশ পাওয়া গেছে। এরপর স্থানীয়দের সহায়তায় কোস্টগার্ড ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সাড়ে ৯ ঘণ্টায়ও তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তাদের আর জীবিত পাওয়ার সম্ভাবনা না থাকায় ও বৈরী আবহাওয়ার কারণে আজকের মত অভিযান সমাপ্ত ঘোষণা করেছি। আগামীকাল সকালে লাশের খোঁজে আবার অভিযান চলবে।'
6
রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলার অন্যতম নায়ক ইভান পেরিসিচ। ইংল্যান্ড সেমিফাইনালের ম্যাচে শুরুর পাঁচ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার জালে গোল দিয়ে এগিয়ে যায়। এরপর ৬৯ মিনিটে দারুণ এক গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান পেরিসিচ। কিন্তু চোটের কারণে ম্যাচের পুরোটা সময় খেলতে পারেননি তিনি। তার ইনজুরির যা অবস্থা তাতে স্বপ্নের বিশ্বকাপে ২৯ বছর বয়সী এই তারকা খেলতে পারবেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পেরিসিচের চোটে পড়ার ২৪ ঘন্টার মধ্যে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ক্রোয়েশিয়া কোচ গ্লাটকো ডালিচ। তিনি বলেন, 'খেলার জন্য সে পুরোপুরি প্রস্তুত থাকবেন কিনা তা এখনই বলার সময় নয়। আমরা জয়ের পর একটা দিন উদযাপন করেছি। তার সুস্থ হয়ে ওঠার জন্য এখনো আমাদের হাতে সময় আছে।' ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ক্রোয়েশিয়া ফুটবলাররা অনেক সমস্যা নিয়ে খেলেছে বলে জানান তাদের কোচ গ্লাটকো ডালিচ। তিনি বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচের আগে আমাদের দলের খেলোয়াড়দের অনেক সমস্যা ছিল। কিন্তু সবাই সেমিফাইনালটা জিততে চেয়েছে। তাদের সমস্যা নিয়ে কোন 'টু' শব্দ করেনি কেউ। যতই কষ্ট হোক তারা কেউ মাঠ ছাড়তে চায়নি। আমি এই দলটাকে কোচিং করাতে পেরে সত্যি খুব গর্বিত।' ইংল্যান্ডকে হারাতে পারায় ফ্রান্সের বিপক্ষে ক্রোয়েশিয়া আত্মবিশ্বাসী বলে মনে করেন ক্রোয়াট ফরোয়ার্ড ইভান পেরিসিচ। ১৯৯৮ সালের বিশ্বকাপে ফ্রান্স সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়েছিল। সেটা ক্রোয়েশিয়া দলকে আরও বেশি উজ্জীবিত করবে বলে মনে করেন পেরিসিচ। তিনি বলেন, 'এটা নতুন এক গল্প। ওই হারটা আমাদের নতুন কিছু করার প্রেরণা দেবে। তারা ফাইনাল ম্যাচের ফেবারিট দল। তবে আমরা অবশ্যই তাদের বিস্ময় উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করবো।'
12
চলছে বর্ষাকাল। অঝোর বৃষ্টিতে এই সময় ঘরের ভেতরে স্যাঁতসেঁতে হয়ে যায়। গুমোট এক আর্দ্রতা তৈরি হয়। ঘরের অবস্থা এমন হলে অ্যালার্জি, হাঁপানি, শ্বাসকষ্টের রোগীদের সমস্যা বেড়ে যায়। তাই বর্ষাকালে ঘরের ভেতরটা যেন প্রাণবন্ত থাকে, সেদিকে খেয়াল রাখা চাই।এই সময়ে যেভাবে ঘর প্রাণবন্ত রাখবেন:দরজা-জানালা খুলে দিনবৃষ্টি শেষে ঘরের দরজা-জানালা খুলে দিন। ঘরে যেন পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করতে পারে, সেদিকে খেয়াল রাখুন। তবে মশার উপদ্রব কমাতে সন্ধ্যা বা রাতের দিকে দরজা-জানালা বন্ধ রাখুন।দেয়ালে নতুন রংদেয়ালের রং পুরোনো হয়ে গেলে দেয়াল ড্যাম্প হয়ে ঘরের মধ্যে বৃষ্টির পানি চলে আসে। দেয়াল সব সময় স্যাঁতসেঁতে থাকে। তাই ঘরের দেয়ালে পানি নিরোধক রং করে নিন। রং করা সম্ভব না হলে বিভিন্ন নকশার ওয়ালপেপার লাগাতে পারেন।এগজস্ট ফ্যানের ব্যবহারঘরের ভেতরের গুমোট ভাব ও তাপ দূর করতে ব্যবহার করুন এগজস্ট ফ্যান। এই ফ্যানগুলো ঘরের ভেতরের উষ্ণতা বের করে দেয়।ঘরে রাখুন গাছঘরে প্রাণ ফেরায় গাছ। ঘরের আবহাওয়া পরিশুদ্ধ রাখতে ঘরে আর্দ্রতা শোষণকারী গাছ রাখুন। বাতাসে ভেসে বেড়ানো বিষাক্ত রাসায়নিক পদার্থ শোষণ করে গাছ বাতাসকে করবে মুক্ত।নিতে হবে মেঝের যত্নবৃষ্টির দিনে মেঝে পরিষ্কার রাখতে হবে। ফিনাইলজাতীয় জীবাণুনাশক পানিতে মিশিয়ে ঘর মুছতে পারেন। মেঝের কার্পেট নিয়মিত ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। না হলে ধুলা জমবে। আর্দ্রতা বাড়বে।ঘরে কাপড় শুকাবেন নাআবহাওয়া খারাপ থাকলে অনেকে ঘরের ভেতরে ভেজা কাপড় শুকান। এতে আর্দ্রতা আরও বাড়ে। ফ্যানের বাতাসে কাপড় না শুকিয়ে ড্রায়ার দিয়ে কাপড় শুকিয়ে নিন।রান্নাঘর ও বাথরুমের যত্নআর্দ্রতা দূর করে ঘর উষ্ণ রাখতে রান্নাঘর ও বাথরুম শুকনো ও পরিষ্কার রাখতে হবে। বেসিনে মানি প্ল্যান্ট কিংবা অন্যান্য গাছ রাখতে পারেন। ব্যবহার করতে পারেন এগজস্ট ফ্যান।
4
ঢাকা: বিশ্ববিখ্যাত ইরানি নির্মাতা ও প্রযোজক আব্বাস কিয়ারোস্তামির জন্মদিন আজ। স্বর্ণপামসহ বিশ্বের অনেক সেরা পুরস্কারজয়ী এই নির্মাতার ছবি পছন্দ করেন এ দেশের অনেকেই। আজ এই বিশেষ দিনে থাকল কিয়ারোস্তামির সাতটি সিনেমার তালিকা।দ্য ট্রাভেলার (১৯৭৪)এ ছবির গল্প এক কিশোরকে নিয়ে; যে ফুটবল ভালোবাসে। স্বপ্ন দেখে তেহরানের আমজাদি স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবে। সে স্বপ্ন পূরণ করার জন্য টাকা চুরি করে। পুরোনো ঘড়ি ও ক্যামেরা বিক্রির চেষ্টা চালায়। অনেক দিন পর যখন তার কাছে টাকা হলো, সে স্টেডিয়ামে গেল। সেখানে পৌঁছে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। জেগে উঠল যখন, দেখল খেলা শেষ।দ্য রিপোর্ট (১৯৭৭)এ ছবিতে দেখানো হয়েছে চাকরিচ্যুত হওয়ার পর একজন পুরুষের জীবন কেমন হয়ে ওঠে। গল্পের নায়ক স্ত্রী-সন্তানদের ফেলে চলে যায় এ কারণে যে, সে ব্যর্থ পুরুষ। সে ভেবেছে, তার অবর্তমানে বেঁচে থাকার জন্য তার পরিবার নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে নেবে। 'দ্য রিপোর্ট' কিয়ারোস্তামির একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র।হোয়্যার ইজ দ্য ফ্রেন্ডস হোম (১৯৮৭)এ ছবি কিয়ারোস্তামির ক্যারিয়ারের কেন্দ্রবিন্দু। যেটি দিয়ে তাকে আলাদা করে চেনা যায়। ছবিতে গ্রামের মানুষদের নৈতিকতা ও শিশুদের সারল্যকে তুলে ধরেছেন তিনি। ছবির গল্পে দেখা যায়, আহমদ নামের এক ছেলে নিজের হোমওয়ার্ক করার সময় টের পায়, ভুল করে সে এক বন্ধুর খাতা নিয়ে এসেছে। খাতা না থাকলে বন্ধুটি হোমওয়ার্ক করতে পারবে না। এ কারণে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হতে পারে। এটা জানার পর আহমেদ তার বন্ধুর বাড়ির সন্ধানে বের হয়।ক্লোজআপ (১৯৯০)কিয়ারোস্তামি সব সময়ই তাঁর ছবিতে তথ্যনির্ভর ও বাস্তবধর্মী চিত্র তুলে ধরতে চেয়েছেন। 'ক্লোজআপ'ও তাঁর ব্যতিক্রম নয়। ছবিটির গল্প এমন একজনকে নিয়ে, যিনি বিখ্যাত ইরানি পরিচালক মোহসিন মাখমালবাফের ভূমিকায় রূপদান করতে আগ্রহী দর্শক। ছবিটি কিয়ারোস্তামিকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে।দ্য উইন্ড উইল ক্যারি আস (১৯৯৯)'টেস্ট অব চেরি'-র মতো এ ছবিটিও জীবন ও মৃত্যুর ঠিকানা বহন করে। ছবির টাইটেল বিখ্যাত ইরানি নারী কবি ফাররুখজাদের কবিতা থেকে নেওয়া। বিষয়বস্তুতেও ওমর খৈয়ামের কবিতার ছায়া আছে। ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। জিতেছে পুরস্কার।সার্টিফায়েড কপি (২০১০)এটি কিয়ারোস্তামির প্রথম ছবি, যেখানে ইরানি শিল্পীদের বাইরে এক ইংরেজ অভিনেত্রী জুলিয়েট বিনোচ অভিনয় করেছেন। তিনি ছিলেন পরিচালকের বহুদিনের বন্ধু। কীভাবে ভালোবাসা খাঁটি কিংবা নকল হতে পারে, সেটিকে উপজীব্য করেই বানানো হয়েছে ছবিটি। ২০১০ সালে কান চলচ্চিত্র উৎসবে জুলিয়েট সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন এতে অভিনয় করে।টেন (২০০২)এটি কিয়ারোস্তামির একটি মার্জিত এক্সপেরিমেন্টাল ছবি। তার নির্মিত প্রথম নারীপ্রধান ছবি 'টেন'। গল্পের মূলে আছে এক বৃদ্ধা ও তার পুত্র। ২০০২ সালে কান উৎসবে মনোনীত হয় 'টেন'।
2
আইসিসির তরফ থেকে প্রকাশিত হল ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের তালিকা। ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুইটি হাফসেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। আর তাতে ভর করেই একদিনের ক্রিকেটে ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেন তিনি। প্রোটিয়া সফরে যেতে না পারলেও তৃতীয় স্থান ধরে রেখেছেন ভারতের সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মা। তবে আইসিসি প্রকাশিত ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন, প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক ও রাসি ভ্যান দার ডুসেন। চার ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন ডি কক এবং বড় লাফ দিয়ে দশ ধাপ উঠে এসে প্রথম দশে ঢুকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ডুসেন। ডি ককের সতীর্থ রাসি ভ্যান দার ডুসেন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ২১৮ রান করেছেন। এবং লম্বা লাফ দিয়ে ১০ ধাপ এগিয়ে গিয়ে প্রথম দশে ঢুকে পড়েছেন। ১০ নম্বরে জায়গা করে নেওয়া ডুসেনের অর্জিত রেটিং পয়েন্ট ৭৫০। ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তার অর্জিত রেটিং পয়েন্ট ৭৩৭। বোলারদের তালিকায় প্রথম দশে এক মাত্র ভারতীয় হিসেবে রয়েছেন জাশপ্রীত বুমরা। তার অর্জিত রেটিং পয়েন্ট ৬৮৯। একদিনের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় ৪১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৯ নম্বরে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
12
জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। ঘুষ নেয়ার মামলায় তাকে জামিন দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নাজমুল হুদাকে জামিন দেয়া হয়েছে। হাইকোর্টের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে নাজমুল হুদার করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে সোমবার এ আদেশ দেয়া হয়। আপিল বিভাগের এ আদেশের ফলে কারাগারে থাকা নাজমুল হুদার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী এএফ হাসান আরিফ, মুনসুরুল হক চৌধুরী, সিগমা হুদা ও আশানুর রহমান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
6
পরীক্ষা থামিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে ১০ মিনিট সদুপদেশ দিলেন থানার ওসি! এমন ঘটনাই ঘটেছে শিবালয় উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে।পরীক্ষা চলাকালীন হলে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন।যৌন হয়রানি, বাল্যবিবাহ, মাদক, সতর্কতার সঙ্গে রাস্তা পারাপার, স্মার্টফোনের অপব্যবহার রোধ, সামাজিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন ওসি।আজ বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতেই এসব বক্তব্য দেন হাইওয়ে থানার ওসি।একাধিক শিক্ষার্থীর অভিভাবক আজকের পত্রিকাকে বলেন, ওসি শিক্ষার্থীদের উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন তার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনহিতকর। কিন্তু পরীক্ষা থামিয়ে এমন বক্তব্য দেওয়া কতটুকু যুক্তিসম্মত?এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, 'পরীক্ষা চলাকালীন কক্ষে বক্তব্য দেওয়া আদৌ ঠিক হয়নি। তবে হাইওয়ে পুলিশের অনুরোধে আমি তাঁকে খুব অল্প সময়ের জন্য কথা বলার অনুমতি দিয়েছিলাম। ওসির বক্তব্যে যে সময় ব্যয় হয়েছে আমি শিক্ষার্থীদের জন্য তার দ্বিগুণ সময় বাড়িয়ে দিয়েছি।'পরীক্ষা চলাকালীন ওসির বক্তব্য দেওয়াতে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে কি না এমন প্রশ্নে প্রধান শিক্ষক বলেন, 'ছাত্র-ছাত্রীদের কন্ট্রোল করার জন্য ওসি সাহেব এমন বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে এমন ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে দিকে নজর থাকবে।'এটা যে ঠিক হয়নি সে কথা অবশ্য স্বীকার করেছেন হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেনও। তিনি বলেন, 'পরীক্ষা থামিয়ে আমার এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। বিষয়টি পরে অনুধাবন করতে পেরেছি।'এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক বলেন, 'পরীক্ষা চলাকালীন হলে কোনো রকম বক্তব্য দেওয়ার বিধান নেই। পুলিশ কর্মকর্তা যদি এটি করে থাকেন তবে তিনি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও এ কাজের জন্য অনুমতি দিতে পারেন না।'
6
সাতক্ষীরার কালীগঞ্জে পিএফজি গ্রুপের ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পিএফজি গ্রুপের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়।মিটিংয়ে পেভের কেন্দ্রীয় সমন্বয়কারী মাইমুনা আক্তার রুবির সভাপতিত্বে ও উপজেলা পিএফজি গ্রুপের সমন্বয়কারী সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পিএফজি গ্রুপের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।এ সময় আরও বক্তব্য দেন অ্যাম্বাসেডর শেখ সাইফুল বারী সফু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, অ্যাম্বাসেডর মাহফুজা খানম, অ্যাম্বাসেডর হাফিজুর রহমান শিমুল, পিএফজি গ্রুপের সদস্য অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, শেখ আনোয়ার হোসেন, ইলাদেবী মল্লিক, শেখ ইকবাল আলম বাবলু, এস এম আহমদ উল্লাহ বাচ্চু, কনিকা সরকার, শম্পা গোস্বামী, সৈয়দ মাহবুবুর রহমান, সাফিয়া পারভিন, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, আব্দুল করিম মামুন হাসান, শেখ আবু তাহের, খুলনা সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার প্রমুখ।আলোচনা সভায় উপজেলা রাজনৈতিক নেতাদের একত্রিত করে গোলটেবিল বৈঠকের মাধ্যমে আন্তরিকতাপূর্ণ আলোচনা মাধ্যমে এলাকার ইসু গুলি চিহ্নিত করে সমস্যার সমাধান করা সম্ভব। সভায় তথ্য বিষয়ক, নারী নির্যাতন বিষয়ে, অর্থ বিষয়ক ও যোগাযোগ বিষয়ে, চারটি উপ-কমিটি গঠন করা হয়।
6
সঙ্গীতনির্ভর চলচ্চিত্রে দেখা যাবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অর্ণবকে। ছবির নাম 'অর্ণব: আধখানা ভালো ছেলে আধা মস্তান'। গান ও গানের বাইরে অর্ণব কেমন, তা-ই উঠে আসবে এ চলচ্চিত্রে। চরকি মিউজিক্যাল অরিজিনাল এই ফিল্মের পরিচালক আবরার আতহার। সংগীতশিল্পী স্ত্রী সুনিধি নায়েককে নিয়ে অর্ণব এরই মধ্যে শুটিং শুরু করেছেন। নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য তৈরি হচ্ছে ৭০ মিনিটের এ ছবি। ছবিটি প্রসঙ্গে অর্ণব জানান, নির্মাতা আবরারের সঙ্গে অনেক দিনের জানাশোনা। অনেকে আমাকে অনেকভাবে দেখেছেন, এই ফিল্মে আবরার আমাকে কীভাবে দেখছে, তা অবশ্য আমি জানি না। এ চলচ্চিত্রে আমার পুরনো গানগুলো নতুন কম্পোজিশনে আসবে। আমি একটা নতুন অ্যালবামের কাজও শুরু করেছি। এরও একটা জার্নি তুলে ধরা হবে। গানের পেছনের গল্প উঠে আসবে। গানের বাইরের জীবনের গল্পও থাকবে। শিগগিরই 'অর্ণব: আধখানা ভালো ছেলে আধা মস্তান' মুক্তি পাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। চরকির সিইও রেদওয়ান রনি বলেন, অর্ণব বাংলা গানের জনপ্রিয় শিল্পীদের একজন। তাকে নিয়ে এ ধরনের কনটেন্ট গান ও সিনেমাপ্রেমীদের জন্য হবে বিশেষ এক প্রাপ্তি। বিডি প্রতিদিন/ফারজানা
2
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে একজন'মার্কাস ব্রুটার্স'চান যুক্তরাষ্ট্রের সিনিয়র সিনেটর লিন্ডসে গ্রাহাম। রাশিয়ায় কি একজন ব্রুটাসও নেই, বলে প্রশ্ন ছুড়ে দেন তিনি। ব্রুটাস রোমান শাসক জুলিয়াসসিজারের হত্যাকারীদের অন্যতম হোতা।মূলত জুলিয়াসের মতোই পুতিনকে হত্যার আহ্বান জানিয়েছেন মার্কিন এ রাজনীতিবিদ। পুতিনকে হত্যা করতে রাশিয়ার জনগণের প্রতিও আহ্বান জানান লিন্ডসে। তিনি বলেন, এই কাজে দেশটিরই কাউকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনে রাশিয়ার হামলা বিষয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। মার্কিন রক্ষণশীল সংবাদমাধ্যম ফক্স নিউজ টিভি হোস্ট শন হ্যানিটিকে তিনি বলেন, এই সংকট কীভাবে শেষ হবে। রাশিয়ারই কাউকে এগিয়ে আসতে হবে। তাদেরই কাউকে এই লোকটিকে (পুতিনকে) শেষ করে দিতে হবে। পুতিনকে মেরা ফেলার এই আহ্বান তিনি বার বার করেন। টিভি সাক্ষাৎকারের পরে একাধিক টুইটেও তিনি একই আহ্বান জানান। বলেন, এই কাজটি করতে পারে একমাত্র রাশিয়ার জনগণই। তখনই তিনি রোমান শাসক জুলিয়াস সিজারের হত্যাকারীদের অন্যতম হোতা তারই (জুলিয়াস সিজার) বন্ধু মার্কাস ব্রুটাসের প্রসঙ্গ টানেন। রাশিয়ায় কি একজন ব্রুটাসও নেই, প্রশ্ন করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী লিন্ডসে এও বলেন, রুশ সামরিক বাহিনীতে কী একজন সফল কর্নেল স্টাফেনবার্গও নেই। যদি একজন সফল স্টাফেনবার্গ থাকতেন! কর্নেল স্টাফেনবার্গ ছিলেন একজন জার্মান অফিসার, যিনি ১৯৪৪ সালে বোমা মেরে এডলফ হিটলারকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। রাশিয়ার জনগণকে এই সিনেটর বলেন, আপনার দেশকে আপনাকেই রক্ষা করতে হবে। এবং এভাবেই বিশ্ব রক্ষা পাবে। মহান এক সেবা পাবে বিশ্ব। সিনেটর লিন্ডসে গ্রাহাম বিশ বছরেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন। কখনও কখনও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ইউক্রেন সংকটের শুরুতে তিনিই যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তার সামরিক বাহিনীর কমান্ডারদের প্রতি নিন্দা জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। ইউক্রেন বলছে, দেশটিতে গত এক সপ্তাহে পুতিনের আক্রমণ শুরু হওয়ার পর অন্তত ৩৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন ১০ লাখেরও বেশি মানুষ। যদিও মস্কো দাবি করছে, এই অভিযানের লক্ষ্যবস্তু বেসামরিক এলাকা নয়।
3
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে আছেন এনামুল হক বিজয়। লিস্ট এ ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এক মৌসুমে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তাঁর রেকর্ড গড়ার দিনে সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবালও। দু'জনের জোড়া সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দশ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক।আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারের দুই বল বাকি থাকতেই ২২৯ রানে ইনিংস গুটিয়ে যায় রূপগঞ্জ। জবাবে ১৪০ বল বাকি থাকতেই জিতে যায় প্রাইম ব্যাংক। দলের হয়ে ১১২ রানে অপরাজিত বিজয়ের সঙ্গী তামিম করেন ১০৯ রানে।রান তাড়ায় দাপুটে শুরু করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ও বিজয়। শুরু থেকে রূপগঞ্জের বোলার ওপর তোপ ঝাড়েন তারা। রেকর্ডের সামনে থাকা বিজয় ৭০ রান করেই ছুঁয়ে ফেলেন লিস্ট এ ক্রিকেটে হাজার রানের মাইলফলক।রূপগঞ্জের বিপক্ষে হেসে খেলেই সেঞ্চুরি করেন তামিমও। আগের ম্যাচে ৯০ রানে ফেরা এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮১ বলে ১০৯ রানে। অপর প্রান্তে থাকা বিজয় ৮৪ বলে করেন অপরাজিত ১১২ রান। দু'জনের ২৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দশ উইকেটের জয় পায় প্রাইম ব্যাংক।
12
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী জাতির শত্রু, সরকারের শত্রু, মানবতার শত্রু। মানবতার শত্রুদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত জেলা দাবা লীগ ২০২১-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল একটি চক্র, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না, বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না। সে চক্রটি আবার সক্রিয় হয়ে উঠেছে। এই চক্র আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধন, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান যাতে কোনভাবে নষ্ট করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। মন্ত্রী আরও বলেন, কোন ব্যক্তি বিশেষের স্বার্থে সারা বাংলাদেশের উন্নয়ন এবং আমাদের হাজার বছরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের সৌভ্রাতৃত্ব বিনাশ করতে দেয়া যাবে না। যারাই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সবার কাছে এটা একটা বার্তা পৌঁছে দেবে। এ জাতীয় ঘটনা ঘটিয়ে দেশের পরিবেশ নষ্ট করতে চাইলে বর্তমান সরকার কোনভাবেই তাদের ছাড় দেবে না। শ ম রেজাউল করিম আরও বলেন, ১৯৭১ সালে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে যে জঘন্য কাজ করা হয়েছিল, সেটা ছিল ইসলাম পরিপন্থি এবং কোরআন-হাদিস পরিপন্থি। নতুন করে সেটা আমরা করতে দেবো না। তিনি আরও বলেন, মেধার চর্চায় দাবা ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জ্ঞানের উৎকর্ষ সাধিত হয়, কৌশল ও বুদ্ধিমত্তার চর্চা হয়, যেটা না হলে আমার নির্জীব অবস্থায় থাকি। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
6
দুই ভিআইপি প্রার্থীকে নিয়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে চলছে আলোচনার ঝড়। একাদশ সংসদ নির্বাচনে মেঘনা উপকূলীয় এ আসনে জোটগতভাবে জেএসডি এবং বিকল্প ধারার দুই শীর্ষ নেতার চমক আসছে বলেও নেতাকর্মীরা প্রচার করছেন। এতে কপাল পুড়তে বসেছে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের। যদিও দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার জন্য ঢাকায় অবস্থান করে প্রার্থীরা এখন শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভিআইপি মুখগুলো হলো, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) সভাপতি জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম সমন্বয়ক আসম আবদুর রব ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। তারা এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শেষ পর্যন্ত সব কিছু ঠিক থাকলে আওয়ামী লীগ জোট থেকে আবদুল মান্নান (নৌকা) এবং বিএনপি জোট থেকে আসম আবদুর রব (ধানের শীষ) নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে শোনা যাচ্ছে। আসম আবদুর রব এ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আবদুল মান্নান নির্বাচনে অংশ নিলেও ফসল ঘরে তুলতে পারেননি। এদিকে, আওয়ামী লীগের শক্ত প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক ফরিদুন্নাহার লাইলী মাঠে রয়েছেন। ফরিদুন্নাহার লাইলী লক্ষ্মীপুর-৪ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। নতুন প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের পুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক মো. আবদুজ্জাহের সাজু নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে আলোচনায় রয়েছেন। দলীয় সূত্র জানায়, এ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, কেন্দ্রীয় যুবলীগ নেতা তাসভীরুল হক অনু, রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রোকেয়া আজাদ, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন, সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু, সাংগঠনিক সম্পাদক ড. শামছুল কবির ও আওয়ামী লীগ নেতা এ কে এম শরীফ উদ্দিন। অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে সক্রিয় রয়েছেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু ও কেন্দ্রীয় তাঁতী দলের সহ-সভাপতি আবদুল মতিন। তারা তিনজনই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। ইতোমেধ্যে তারা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নির্বাচনী নির্দেশনা দিচ্ছেন। কমলনগর ও রামগতির আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জেএসডি ও বিকল্প ধারা এখানে সাংগঠনিকভাবে পাকাপোক্ত নয়। আওয়ামী লীগ-বিএনপির অবস্থান রয়েছে জোরালো। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা নির্বাচনের মাঠ গরম করলেও জোটগত কারণে মনোনয়ন অংকে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সবার মুখে-মুখে এখন মনোনয়নয়ন প্রাপ্তি নিয়ে আ সম আবদুর রব এবং মেজর আবদুল মান্নানের আলোচনা। প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৪ আসনে বর্তমান ভোটার ৩ লাখ ১০ হাজার ৮৪৭ জন। গত সংসদ নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ৬৬ হাজার ৭২৬ জন। সে হিসাবে এ আসনে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৪৪ হাজার ১২১ জন।
6
বাংলা ছবির ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ্র ৫০তম জন্মদিন আজ। ১৯৭১ সালের এই দিনে নানার বাড়ি সিলেটের জকিগঞ্জে তাঁর জন্ম। মৃত্যু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। মাত্র ২৫ বছরের জীবন। অথচ এখনো কী বিস্তৃত প্রভাব তাঁর! ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল: আগুনচলচ্চিত্রে মাত্র চার বছরে এত কিছু দিয়ে গেছে যে, সালমান শুধু জনপ্রিয় নয়, হয়েছে চির অমর। এই প্রজন্মের কারো সঙ্গে যখন কথা হয়, খেয়াল করি, তাঁরাও ওকে নিজেদের প্রিয় নায়ক বলে। সেদিন একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো। ওর জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো সালমান শাহ্। ওর জন্ম ১৯৯৮ সালে। ও বলে যে, আমার জীবনের প্রথম ক্রাশ, সে মারা গেল আমার জন্মের দুই বছর আগে। আমি আরও অবাক হলাম, এই মেয়েটার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল। একটা বিয়ের প্রস্তাব এসেছে, ছেলে ডিভোর্সড। সে দেখতে নাকি অনেকটা সালমান শাহ্র মতো। সে জন্যই ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেছে মেয়েটা!যখনই সালমানের ছবির জন্য গান গাইতাম, সে স্টুডিওতে বসে থাকত। গানের সঙ্গে নিজের একাত্মতার জন্যই সে এটা করত। ধূমকেতুর মতো আবির্ভাব সালমানের। যত চলচ্চিত্রে অভিনয় করেছে, সবকটিই সুপারহিট। মানুষের ক্যারিয়ারে তো একটু উত্থান-পতন হয়ই। সালমানের ক্যারিয়ারে পতন বলে কিছুই ছিল না। সাফল্যের চূড়ায় থাকতে থাকতেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে সে। সালমানের প্রথম ছবিতে আমার অভিনয়ের কথা ছিল: শাবনাজ'কেয়ামত থেকে কেয়ামত' ছবিতে প্রথম আমার আর নাঈমের অভিনয়ের কথা ছিল। পরিচালক সোহানুর রহমান সোহান ভাই এই ছবির জন্য আমাদের অগ্রিম কিছু টাকাও দিয়েছিলেন। এর মধ্যে আমাদের 'চাঁদনী' সুপারহিট হয়। তখন কপিরাইট নিয়ে খুব তোলপাড় হচ্ছিল, তাই 'কেয়ামত থেকে কেয়ামত' ছবিতে অভিনয় করা হয়নি। সোহান ভাই নতুন মুখ হিসেবে সালমান আর মৌসুমীকে ব্রেক দেন। যেদিন তাঁদের শুটিং শুরু হয়, সেদিনই আমার আর নাঈমের 'চোখে চোখে' ছবিরও শুটিং হচ্ছিল এফডিসিতে। সোহান ভাই বললেন, 'তোমরা তো কাজ করলে না, নতুন মুখ নিয়ে কাজ করছি।' আমরা তাঁকে শুভেচ্ছা জানালাম। বললাম, দেখা করে আসব। শুটিংয়ের ফাঁকে ওই ছবির সেটে গেলাম। সেদিনই প্রথম সালমান শাহ্ আর মৌসুমীকে দেখি। ওদের সঙ্গে কথা হয়। শিক্ষিত পরিবারের দুটি ছেলেমেয়ে চলচ্চিত্রে এসেছে দেখে ভালো লাগল। এর মধ্যে আমার আর নাঈমের বিয়ে হয়। তারপর আমি 'আঞ্জুমান', 'মায়ের অধিকার' ও 'আশা ভালোবাসা' তিনটি ছবিতে সালমানের নায়িকা হই।জানা-অজানায় সালমান১৯৮৫-৮৬ সালের দিকে 'কথার কথা' ম্যাগাজিন অনুষ্ঠানে 'নামটি ছিল তার অপূর্ব' গানটি প্রচার হয়। এ গানের ভিডিওতে মডেল হয়ে প্রথমবার সবার নজর কাড়েন সালমান শাহ্।১৯৯৩ সালে সালমান শাহ্ অভিনীত প্রথম চলচ্চিত্র 'কেয়ামত থেকে কেয়ামত' মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।মাত্র চার বছরে ২৭টি ছবিতে অভিনয় করেছেন সালমান। এর মধ্যে ১০টি ছবি অসমাপ্ত।অভিনয় ছাড়াও ভালো গান গাইতেন সালমান। বন্ধুমহলে তাঁর গানের কদর ছিল।
2
'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে। আগে বিএনপি-জামায়ত সরকারের শাসনামলে মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করত।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই আজ দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং দেশের প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে।তাই দেশের অসাম্প্রদায়িকতা রক্ষায় শেখ হাসিনাকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।'আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি উপজেলার ৮১টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এসব কথা বলেন।গত বৃহস্পতিবার বেলা ১১টায় দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আলী খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ শেখ আবুল হোসেন।অনুষ্ঠানের প্রধান অতিথি এ সময় সরকারের বরাদ্দের অর্থ ৮১টি মণ্ডপের অনুকূলে ১৬ হাজার ৫০০ করে নগদ অর্থসহ তাঁর নিজ তহবিল থেকে প্রতিটি মণ্ডপের অনুকূলে ৫০০ টাকা এবং উপজেলা চেয়ারম্যান মনসুর আলী খান ৫০০ টাকা, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় ৩০০ টাকা ও ইউপি সদস্য রবীন্দ্র নাথ মোড়ল ২০০ টাকা করে দান করেন।এ নিয়ে ৮১টি পূজামণ্ডপের প্রত্যেটিকে ১৮ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন চালনা পৌর মেয়র সনৎ কুমার বিশ্বাস, থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল কাদের, সুদেব রায়, রণজিৎ মণ্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অসিত বরণ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায় প্রমুখ।
6
২০১৫ সালে ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার মূল পরিকল্পনাকারী বলে যাদের সন্দেহ করা হয় সেই 'মেজর জিয়া' নামে পরিচিত সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেনের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ তথ্য জানিয়ে প্রকাশ করা একটি পোস্টারে বলা হয়, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় একটি বইমেলা থেকে বেরিয়ে আসার সময় আল-কায়েদাভিত্তিক সন্ত্রাসীরা মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা করে এবং তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে। পোস্টারের শিরোনামে বলা হয়, রিওয়ার্ডস ফর জাস্টিস পাঁচ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। বাংলাদেশে মার্কিন নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার তথ্যের জন্য। পোস্টারের নিচে বাম দিকের কোনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাম ও প্রতীক, ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিস ও রিওয়ার্ডস ফর জাস্টিসের নাম রয়েছে। রিওয়ার্ডস ফর জাস্টিস হচ্ছে সন্ত্রাস দমনের কাজে ভূমিকার জন্য পুরস্কার দেওয়ার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি কর্মসূচি। এর উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা এবং যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা সম্পত্তির বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা। এ কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এমন কোনো তথ্যের জন্য কাউকে পুরস্কৃত করতে পারেন, যার ফলে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড করা বা করার চেষ্টা অথবা এর পরিকল্পনা বা সহায়তার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার বা দোষী সাব্যস্ত করা যায়, এ রকম কোনো ঘটনা ঘটা ঠেকানো যায়, কোনো গুরুত্বপূর্ণ সন্ত্রাসী নেতাকে শনাক্ত বা তার অবস্থান চিহ্নিত করা যায়, অথবা সন্ত্রাসের জন্য অর্থায়নকে বিঘ্নিত করা যায়। এ পর্যন্ত আরএফআই শতাধিক লোককে মোট ১৫ কোটি ডলারেরও বেশি অর্থ পুরস্কার হিসেবে দিয়েছে। সূত্র: বিবিসি বাংলা বিডি প্রতিদিন/আরাফাত
6
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়।জানা যায়, পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটা স্থাপন ও কাঠ পোড়ানোর দায়ে উপজেলার কোলদিয়াড় গ্রামে এমজিবি ব্রিকসকে ৪ লাখ, সাদিপুর গ্রামে এএলএলবি ব্রিকসকে ১ লাখ, এনএসআর ব্রিকসকে আড়াই লাখ , বিঅ্যান্ডবি ব্রিকসকে দেড় লাখ, স্বরুপপুরের এবিএস ব্রিকসকে ৪ লাখ, এসবিসি ব্রিকসকে ৩ লাখ, এনবিসি ব্রিকসকে ৫ লাখ, জয়রামপুরের এনঅ্যান্ডবি ব্রিকসকে ৫ লাখ এবং এমএমজে ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পরভীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক আতাউর রহমান এবং সহকারী পরিচালক কমল কুমার বর্মণ। এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উপপরিচালক আতাউর রহমান।
6
সম্প্রতি রাজধানীতে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা কর্মীদের দেখতে এবং সার্বিক খোঁজখবর নিতে কেন্দ্রীয় কারাগারে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে যান তিনি। তবে বন্দী নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তিনি। তাই কারাগারের প্রধান ফটকেই কিছুক্ষণ অবস্থান করে বন্দীদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি। সেই সঙ্গে বন্দীদের সাথে সদয় আচরনের জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধও জানান ইশরাক হোসেন। এ সময় প্রায় ৫০ বন্দীকে ৩০০০ টাকা করে সহায়তা প্রদান করে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে সাক্ষাতের বিষয়ে কারা কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারীর কারণে দেশের কারাগারগুলোতে বন্দীদের সঙ্গে সাক্ষৎ বিনিময় বন্ধ রাখা হয়েছে।
6
দুর্গাপূজায় মহানবমী ছিল সোমবার। এদিন বলিউড তারকারা পরিদর্শন করছেন বিভিন্ন পূজামণ্ডপে। তবে মুম্বাইয়ের নর্থ বোম্বে সর্বজনীন পূজা অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। কারণ এটি 'মুখার্জিবাড়ির দুর্গাপূজা' নামে বেশি পরিচিত। সময় নিয়ে এই পূজামণ্ডপে আসছেন বলিউডের জনপ্রিয় সব তারকা। এরই মধ্যে স্ত্রী জয়া বচ্চনকে সঙ্গে নিয়ে ঘুরে গেছেন বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন। গত শুক্রবার মহাষষ্ঠীতে আসেন কাজল, তানিশা আর তাদের মা তনুজা। গত শনিবার মহাসপ্তমীর সন্ধ্যায় পূজামণ্ডপে আসেন রানী মুখার্জি। তারা এই মুখার্জিবাড়ির সদস্য। সেদিন আরও আসেন চলচ্চিত্র পরিচালক ইমতিয়াজ আলী ও অনুরাগ বসু। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, মহানবমীতে সোমবার 'মুখার্জিবাড়ির দুর্গাপূজা'য় হাজির হন বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা হৃতিক রোশন, আলিয়া ভাট ও রণবীর কাপুর। তারা সেখানে পূজায় অংশ নেন। এসময় প্রিয় তারকাদের কাছ থেকে একনজর দেখার পাশাপাশি অনেকেই ব্যক্তিগত মোবাইলের ক্যামেরায় তাদের বন্দী করেছেন। গোলাপি রঙের পাঞ্জাবি পাজামা এবং চোখে কালো চশমায় সবাইকে তাক লাগিয়ে দেন রণবীর। এদিন সকালে আলিয়াও পরেছিলেন লালচে গোলাপি রঙের শাড়ি। ঘরোয়া সাজে তিনিও ছিলেন মোহময়ী। রণবীর কাপুর ও আলিয়া ভাটের নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র' শিগগিরই মুক্তি পাবে।
2
রাজধানীর মিরপুরের কালশীতে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ রানা ও তার সহযোগী আশরাফকে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার রানা ও আশরাফকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ মুনিরুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে রানার আইনজীবী হাফেজ আহাম্মেদ রিমান্ডের বিরোধিতা করে বিচারকের কাছে তার মক্কেলের জামিন চান। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক জামিন নাকচ করে দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। প্রসঙ্গত, গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে মিরপুরের কালশীতে ব্লগার রাজীবকে তার বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয়। পরে এই ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ওই মামলার রায়ে রানা এবং ফয়সাল বিন নাঈম দীপের ফাঁসির আদেশ দেয়। এছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং জসীমউদ্দিন রাহমানীসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজার আদেশ হয়। বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব
6
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। দেশটির আইন সভার ভবন বা পার্লামেন্ট 'ক্যাপিটল' ভবনে প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্র সমর্থকেরা হামলা চালিয়েছে। গত নভেম্বরের নির্বাচনে বিজয়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেওয়ার জন্য তখন ভবনটিতে কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল। বিবিসি অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা ভবনের জানালা ভাঙচুর করে। আর সেই সঙ্গে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ উগ্র জনতাকে হটাতে পুরো ভবন অবরুদ্ধ করে ফেলে। এ সময় গুলিতে একজন নিহত হন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ক্যাপিটল ছেড়ে চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বটে, তবে সেই সঙ্গে নির্বাচনে কারচুপির অভিযোগ অব্যাহত রেখেছেন। এ ঘটনার পর যৌথ অধিবেশন স্থগিত হয়ে যায়। তবে রাতে আবার তা শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে জর্জিয়ার দুটি সিনেটের আসন জিতে যায় ডেমোক্র্যাটরা। এর ফলে সিনেট ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে এল। ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী রাফায়েল ওয়ারনক ও জন ওসফ সিনেটে নির্বাচিত হয়েছেন। ক্যাপিটলে এ হামলার পর বিশ্বনেতারা একের পর এক বার্তায় এর তীব্র নিন্দা জানাচ্ছেন। খোদ রিপাবলিকান পার্টির একাধিক গুরুত্বপূর্ণ নেতা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন। নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর বেন স্যাসি বলেছেন, 'এটা একটা কুৎসিত দিন।' এমনকি জর্জিয়ার সিনেটে সদ্য হেরে যাওয়া কেলি লফলার এ ঘটনার সমালোচনা করেছেন।
3
কুমিল্লার দেবিদ্বারে চিকিৎসকের 'ভুল অস্ত্রোপচারে' মৃত শারমিন আক্তার (২৫) নামের সেই প্রসূতির মরদেহ ময়নাতদন্তের জন্য একমাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে জেলার মুরাদনগরের মুগসাইর গ্রাম থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মো. সাইফুল ইসলাম কমলের উপস্থিতিতে পুলিশ কবর থেকে মরদেহ উত্তোলন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবিদ্বার থানার এস.আই মো.ইকতার মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ১৩ এপ্রিল রাত দেড়টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। দেবিদ্বার থানার এসআই ইকতার হোসেন জানান, ওই গৃহবধূর মৃত্যুর পর তার পরিবার থানায় অভিযোগ দাখিল করে মরদেহ থানায় হস্তান্তর না করেই তড়িঘড়ি তার স্বামীর বাড়িতে মরদেহ দাফন করে ফেলে। মামলার তদন্তের স্বার্থে পরে আদালত মরদেহ উত্তোলনের আদেশ দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুধবার সকাল সাড়ে ৯ টায় মরদেহ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উত্তোলনের সময় মামলার বাদী ও শারমিনের বাবা মোবারক হোসেন এবং তার স্বামী রাসেল মিয়া উপস্থিত ছিলেন। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মামলার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই ওই প্রসূতির মৃত্যুর কারণ জানা যাবে।
6
স্বাস্থ্যবিধি মেনে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস আগামী ৩০ জানুয়ারি থেকে সশরীরে শুরু হবে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।সভায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার, ক্লাস শুরু এবং প্রথম বর্ষের ভর্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস আগামী ৩০ জানুয়ারি থেকে সশরীরে শুরু হবে। এ ছাড়া আগামী ১৬ জানুয়ারি (রোববার) থেকে প্রথম বর্ষ ব্যতীত অন্যান্য সকল বর্ষের প্রথম টার্মের ক্লাস সশরীরে শুরু হবে। তবে করোনা পরিস্থিতি বিবেচনা এবং সরকারের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।সভায় জানানো হয় যে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের প্রায় শতভাগ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে। উপাচার্য শিক্ষার্থীদের মধ্যে যাদের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ বাকি আছে তাদের দ্রুত টিকা প্রদানে গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন।উল্লেখ্য, এ সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
1
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগ চাওয়া নীতিবহির্ভূত বলে মনে করছে সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।সেই সঙ্গে শাবিপ্রবিতে চলমান আন্দোলন 'দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার একটি চক্রান্তের অংশ' বলেও মনে করছেন তাঁরা।আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অবস্থান জানায় সংগঠনটি। বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য ড. মো. হাবিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহীদুর রহমান ভুইয়া। গতকাল শনিবার (২২ জানুয়ারি) বিবৃতিতে স্বাক্ষর করেন তাঁরা।পুলিশি অ্যাকশন দুঃখজনক, আলোচনার আহ্বান শিক্ষামন্ত্রীরবিবৃতিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে গত ২০ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক জরুরি সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ড. মো. হাবিবুর রহমান। সভায় ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে উপাচার্যরা মতবিনিময় করেন।বিশ্ববিদ্যালয় পরিষদের বিবৃতি অনুযায়ী, সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী মহিলা হলের একজন প্রাধ্যক্ষকে অপসারণের দাবিতে ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রশাসনের অনভিপ্রেত ঘটনার প্রেক্ষাপটে ছাত্র-ছাত্রী, পুলিশ ও শিক্ষকদের যারা আহত হয়েছেন তাঁদের সবার প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি। এরই মধ্যে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে একজন নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হলেও উপাচার্যসহ তাঁর পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখার মাধ্যমে বর্তমানে যে জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে তা আমাদের কোনোভাবেই কাম্য নয়। নীতিবহির্ভূতভাবে ভিসির পদত্যাগের দাবিতে এখন ক্রমশ যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে তা সমগ্র পাবলিক বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তোলার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার একটি চক্রান্তের অংশ বলেই প্রতিভাত হচ্ছে।শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার সম্পর্কটি শ্রদ্ধা, স্নেহের ও পারস্পরিক সম্মানবোধের। সেটি যেন অক্ষুণ্ন থাকে তা আমাদের অবশ্যই বিবেচনায় নিতে হবে এবং যে কোনো সমস্যা, তা যত বড়ই হোক না কেন, আলাপ-আলোচনার মাধ্যমে অবশ্যই সমাধান করা সম্ভব বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ মনে করে।'৩৪ উপাচার্যের একযোগে পদত্যাগের খবরটি অসত্য'শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এরই মধ্যে এক দফা আলোচনা হয়ে গেছে বলে জানা গেছে।এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে শাবিপ্রবির উপাচার্যকে পদত্যাগে বাধ্য করা হলে একযোগে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করবেন- এমন একটি খবর গণমাধ্যমে আসে। অবশ্য পরে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ড. মো. হাবিবুর রহমান তা অস্বীকার করেন। অবশেষে বিবৃতি দিয়ে সেই বৈঠকের বিস্তারিত জানাল বিশ্ববিদ্যালয় পরিষদ।
6
বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দেশের পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে শান্তিপূর্ণভাবে শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। ফলে দীর্ঘদিন নির্বাচন না হওয়ার কারণে শ্রমিক কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ জন্ম হয়েছিল, তা অবসান ঘটতে চলেছে এই নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচনের জন্য শ্রম মন্ত্রণালয়কে এর আগে কঠোর অবস্থানে যেতে হয়। মেয়াদোত্তীর্ণ কমিটি নির্বাচনের উদ্যোগ না নেয়ায় এর আগে ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে দেন ঢাকার শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক আবু আশরীফ মাহমুদ। ওই কমিশন গত ১১ নভেম্বর সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। গত ৯ এপ্রিল মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচন দেয়া নিয়ে ব্যাপক স্বেচ্ছাচারিতা করে আসছিল বর্তমান কমিটি। শ্রম মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। এমন কী হোটেল সোনারগাঁওয়ের ব্যবস্থাপনা কমিটির নির্দেশনাকেও আমলে নিচ্ছিল না তারা। এ কারণে দেশের পাঁচ তারকা হোটেলের শ্রমিক-কর্মচারিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। নির্বাচন কমিশন গঠনের জন্য সময় বেধে দিয়ে মেয়াদোত্তীর্ণ কমিটিকে কয়েক দফা চিঠি দেয় ঢাকার শ্রম দপ্তর। তাতে কাজ না হওয়ায় শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানসহ দুই মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধতনরা কয়েক দফা বৈঠকও করেন। এত কিছুর পরও ওই কমিটি নির্বাচন দিতে গড়িমসি করলে শ্রম বিধিমালা ২০১৫ এর ১৭৭ (২) ধারায় শ্রম পরিচালক ৬ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেন। নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা প্রণয়ন করে সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব দেয়া হয় কমিশনকে। শ্রম মন্ত্রণালয়ের কঠোর অবস্থানে শেষ পর্যন্ত আগামী ৬ ডিসেম্বর হোটেল সোনারগাঁও শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বারবার চিঠি দেয়ার পরও মেয়াদোত্তীর্ণ কমিটি নির্বাচনের উদ্যোগ না নেয়ায় বুধবার ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে দেন ঢাকার শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক আবু আশরীফ মাহমুদ। ওই কমিশন বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। গত ৯ এপ্রিল মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচন দেয়া নিয়ে ব্যাপক স্বেচ্ছাচারিতা করে আসছিল বর্তমান কমিটি। শ্রম মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এমনকি হোটেল সোনারগাঁওয়ের ব্যবস্থাপনা কমিটির নির্দেশনাকেও আমলে নিচ্ছিল না তারা। এ কারণে দেশের পাঁচ তারকা হোটেলের শ্রমিক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। নির্বাচন কমিশন গঠনের জন্য সময় বেঁধে দিয়ে মেয়াদোত্তীর্ণ কমিটিকে কয়েক দফা চিঠি দেয় ঢাকার শ্রম দপ্তর। তাতে কাজ না হওয়ায় শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানসহ দুই মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধতনরা কয়েক দফা বৈঠকও করেন। এত কিছুর পরও ওই কমিটি নির্বাচন দিতে গড়িমসি করলে শ্রম বিধিমালা ২০১৫ এর ১৭৭ (২) ধারায় শ্রম পরিচালক ৬ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেন। নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা প্রণয়ন করে সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব দেয়া হয় কমিশনকে। সোনারগাওঁ হোটেলের ফ্রন্ট অফিসের কর্মচারী খন্দকার মিজানুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। বাকি পাঁচ নির্বাচন কমিশনার হলেন, মো. কে এন এম নবী, মো. এ জব্বার চৌধুরী, মো. মোমেন এইচ খান, উজ্জল টি গোমেজ ও মো. মমিন মিয়া।
6
টানা ২২ বছর ধরে অজ্ঞাত রোগে ভুগছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা রাঘববাটি গ্রামের মহসিনের ছেলে মোশারফ হোসেন কালু। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তিনি। ফলে যত দিন যাচ্ছে তার অসুখ বৃদ্ধি পেয়ে বট গাছের জটের মত হাতের নিচে ঝুঁলতেই থাকছে। ভীষণ কষ্টে দিন কাটছে তার। দিনে দিনে শারীরিক শক্তি হারাচ্ছেন তিনি। জীবন আরো কঠিন হয়ে উঠছে। জমিজমা নেই বললেই চলে। শুধু বসত ভিটাতে মাত্র ৯ কাঠা জমি আছে। মা অতিকষ্টে কিনেছিল জমিটুকু। যা দিয়ে তার ও তার দুই বিধবা বোনের সংসার চলছে অতি কষ্টে। চারটি মেয়ে ও একটি ছেলে রয়েছে কালুর। চার মেয়ের বিয়ে দিয়েছেন। তারা গার্মেন্টেসে চাকুরি করে। আর ছেলেটি দিনমজুর। তাদের সহযোগিতায় কোন রকমে বেঁচে আছেন তিনি। মোশারফ হোসেন কালুর দুই বিধবা বোন নাজিরা বেগম ও সোনা বেগম জানান, আমরা ছোট থেকে আমার ভাইকে এ অসুখে ভুগতে দেখে আসছি। সে খুব কষ্টে আছে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, ঘটনাটি আমাদের জানা ছিল না। জরুরী ভিত্তিতে যোগাযোগ করে তাকে চিকিৎসা কল্যাণ ফাউন্ডেশন থেকে সাহায্য করার ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তার জন্য প্রতিবন্ধী কার্ড ও ভাতার ব্যবস্থাও করা হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী জানান, এ রোগটির নাম হলো নিউরো ফাইব্রো মেটাসিস। এটি একটি অজ্ঞাত রোগ বলা যায়। এটির কোন চিকিৎসা নেই। তবে নতুন অবস্থায় হলে কিছুটা চিকিৎসা করা যেতো। অর্থাৎ তখন অপারেশন করা যেতো। বর্তমানে অপারেশন করলে রোগী মারা যেতে পারে। তাই এখন আর ওই পথে না যাওয়ায় ভাল। তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এটিই প্রথম নিউরো ফাইব্রো মেটাসিস রোগী। বিডি প্রতিদিন/হিমেল
6
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন স্থানীয় যুবকেরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এমনি এক দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবির থেকে ওই দম্পতিকে আটক করে এপিবিএন সদস্যরা।আটকেরা হলেন, টেকনাফ নাইট্যং পাড়া টার্মিনাল এলাকার মৃত নবী হোসেনের ছেলে মো. ইউনুস (৩২) ও নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লকের মো. আলমের কন্যা শুকতারা (২২)। ওই যুবকের আরও একজন স্ত্রী রয়েছে।১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ওই তরুণীর পরিবার থেকে অভিযোগ করা হয়, একজন স্থানীয় যুবক রোহিঙ্গা নারীকে অপহরণ করার জন্য তাদের ঘরে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় যুবক ইউনুসকে আটক করে। পরে অনুসন্ধানে ওঠে আসে তাঁরা উভয়ই ২০২০ সালের ডিসেম্বরে নিজেদের সম্মতিতে বিয়ে করেন। বর্তমানে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ইউনুস তাঁর স্ত্রীর খোঁজখবর নিতে রোহিঙ্গা ক্যাম্পে আসে। তখন তাঁর তার স্ত্রী শুকতারা তাঁকে ফাঁসানোর জন্য মিথ্যার আশ্রয় নেন।এসপি তারিক আরও বলেন, উভয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, উখিয়া ও টেকনাফের অনেকেই রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন। এ বিষয়ে ওই এলাকার জনপ্রতিনিধিরা জানান, কাবিন না করে মৌলভির মাধ্যমে দোয়া দরুদ পড়িয়ে রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন অনেকেই।
6
পটুয়াখালীর বাউফল-ঢাকা নৌপথের নদীর বাঁকে বাঁকে ও প্রবেশমুখে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ ডুবোচরের কারণে লঞ্চ, কার্গোসহ নৌযানগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। বাউফল-ঢাকাগামী ডাবল ডেকার লঞ্চগুলো ভাটার সময় প্রায়ই চরে আটকে যায়। আবার কোনো কোনো সময় এ নৌপথে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে নৌযানগুলো চলাচল করতে হয়।ডুবোচরের কারণে যথাসময়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগের শিকার হচ্ছেন। অন্যদিকে মালবাহী কার্গোতে পরিবহন করা মালামাল নিয়ে উপজেলায় সময়মতো না পৌঁছানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।জানা গেছে, উপজেলার নদীবন্দর কালাইয়া, বগা, নুরাইনপুর, ধুলিয়া থেকে প্রতিদিন ১০-১২টি ডাবলডেকার লঞ্চ ঢাকা রুটে, প্রায় ১৮টি সিঙ্গেল ডেকার অভ্যন্তরীণ ও শতাধিক মালবাহী কার্গো জাহাজ ঢাকা রুটে ছাড়াও স্থানীয় নৌপথে ট্রলার চলাচল করে।কালাইয়া বন্দর আড়তদার সমিতির সভাপতি সহিদুল ইসলাম শাহিন বলেন, এই অঞ্চলের যাত্রী ও ব্যবসায়ীরা নৌপথে যাতায়াত ও মালামাল পরিবহনে স্বাচ্ছন্দ্যবোধ করায় নৌরুট বেশ গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীরা তাঁদের মালামাল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আনা-নেওয়ার ক্ষেত্রে লঞ্চ কার্গো ব্যবহার করতেন। কিন্তু কয়েক বছর ধরে নদীর বিভিন্ন স্থানে ডুবোচরের কারণে ব্যবসায়ীরা ধীরে ধীরে নদীপথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এ কারণে সড়কপথে ব্যয় বেড়ে যাওয়ায় ভোক্তাপর্যায়ে দাম বাড়ছে।এ রুটের একাধিক লঞ্চের সুকানি জানান, বগার লোহালিয়া নদীর চরগরবদী, ঝিলনা কারখানা, বগা লঞ্চঘাটের উত্তর পাশে প্রায় এক কিলোমিটার, বাহেচরচর, নাজিরপুর, ধুলিয়া, নিমদি, কালাইয়া লঞ্চঘাটের প্রবেশমুখে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। এ সব ডুবোচরের কারণে চ্যানেলগুলো ছোট হয়ে গেছে। প্রায়ই ডুবোচরে নৌযান আটকে যায়। তাই ঘণ্টার পর ঘণ্টা জোয়ারের জন্য অপেক্ষা করে নৌযান ছাড়তে হয়।উপজেলার কালাইয়া লঞ্চঘাট থেকে নিয়মিত ঢাকা আসা-যাওয়া করে এমভি ধুলিয়া লঞ্চের শাহজাহান মিয়া বলেন, এই রুটে অসংখ্য ডুবোচরের কারণে প্রায়ই লঞ্চ নদীতে আটকে থাকে। যাত্রীরা জোয়ারের জন্য অপেক্ষা না করে লঞ্চের ভাড়া না দিয়েই জেলেদের কিংবা অন্যান্য ট্রলারের মাধ্যমে নেমে যায়। এতে লোকসানের মুখে পড়তে হয় লঞ্চ কর্তৃপক্ষের।উপজেলার পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকি বলেন, একসময় নুরাইনপুরের আলোকি নদী দিয়ে সহজে কালিশুরী হয়ে ধুলিয়া চ্যানেল দিয়ে ঢাকা, কাঠপট্টি, চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি থেকে মালামাল ক্রয় করে নৌযান দিয়ে দ্রুত চলাচল করা যেত। কিন্তু সেই উত্তাল আলোকি নদী এখন মরা খালে পরিণত হয়েছে। তাই নৌযান নিয়ে প্রায় ৩০ কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরে আসতে হয়। এতে করে পরিবহন খরচও বেড়ে গেছে। এ অবস্থায় উপজেলার নৌপথের গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে পরিকল্পিত খননের মাধ্যমে নদীতে নৌ চলাচলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি করছি।পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কাইছার আলম বলেন, গুরুত্বপূর্ণ এই নৌরুটের নাব্যতা ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
6
একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার দুপুর ২টার দিকেরাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তার বয়স হয়েছিল ৭৬ বছর।জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে মাসরুর রিয়াজ জানান, রোববার জাতীয় প্রেসক্লাবে তার মরদেহ নেওয়া হবে। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানেতাকেদাফন করা হবে। সম্প্রতিরিয়াজউদ্দিনকরোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে তিনি বাসায় চিকিৎসা নেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর রাতে তাকেইউনাইটেডহাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)চিকিৎসা দেওয়া হচ্ছিল। রিয়াজউদ্দিন আহমেদ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের চারবারের নির্বাচিত প্রেসিডেন্ট এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজউদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন। নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে১৯৪৫ সালের ৩০ নভেম্বর রিয়াজউদ্দিন আহমেদের জন্ম হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অর্থনীতিতে এমএ ও ১৯৭২ সালে এলএলবি পাস করেন। কিছু দিন অধ্যাপনা শেষে ১৯৬৮ সালে তিনি পাকিস্তান অবজারভার পত্রিকায় যোগ দেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান অবজারভারের চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন। স্বাধীনতার পর আবারও অবজারভারে যোগ দেন। সেখানে তিনি ১৯৯০ সালের নভেম্বর পর্যন্ত কাজ করেন। রিয়াজউদ্দিন আহমেদের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- সত্যের সন্ধানে প্রতিদিন, আরব্য রজনী, পারস্য রজনী।
6
মার্কিন কংগ্রেসের ইতিহাসে প্রথমবারের মতো দুইমুসলিম নারীবিজয়ী হয়েছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে দুই মুসলিম নারী জয়ী হন। তারা হলেন- রাশিদা তাইয়্যেব (৪২) ও ইলহান ওমর (৩৬)। রাশিদা তাইয়্যেব মিশিগান কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৩ থেকে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে জয়ী হন। ফিলিস্তিনি-আমেরিকান রাশিদা বেশ কয়েক বছর থেকেই মার্কিন রাজনীতিতে সরব। এদিকে, সোমালিয়ান-আমেরিকান ইলহান ওমর মিনেসোটার ফিফথ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হয়েছেন। তিনিও ডেমক্র্যাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিডি প্রতিদিন/এনায়েত করিম
4
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মালয়েশিয়া সরকারের করোনা বিধিনিষেধ মেনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার। পতাকা উত্তোলন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর দূতাবাসের হলরুমে শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার বলেন, মহান বিজয় দিবস জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। বিজয়ের এই মহান দিনে সেইসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা জানাই, যারা দেশের স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গ করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন। সেইসাথে জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও সকল বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানান। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের বিজয় অর্জনের ইতিহাস শুধু ১৯৭১ সালে সীমাবদ্ধ নয়। ইস্পাত কঠিন ঐক্যে দৃঢ় জাতির দীর্ঘ সংগ্রাম আর ত্যাগের সুমহান ফসল এ বিজয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করাও আহ্বান জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত আরও বলেন, প্রবাসীদের নিয়েই আমার কাজ। চলমান মহামারি সময়ে দূতাবাস থেকে শত প্রতিকূলতার মধ্যেও প্রবাসীদের মাঝে দুই লাখ ২৫ হাজার পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এর মধ্যে পোস্ট অফিসের মাধ্যমেই দুই লাখ পাসপোর্ট বিতরণ করা হয়। দূতাবাস সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কাজ সম্ভব নয়। সারাবিশ্বে পরিশ্রমী জাতি হিসেবে বাংলাদেশিদের বিশেষ মর্যাদা রয়েছে। সাধারণ শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে প্রবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত গোলাম সারওয়ার বলেন, শ্রমিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি খেয়াল রাখার দায়িত্ব যেমন সরকারের, তেমনি সবার ওপরই কিছু না কিছু দায়িত্ব বর্তায়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, প্রতিরক্ষা উপদেষ্টা, কমডোর মোস্তাক আহমেদ, কাউন্সিলর কন্স্যুলার জি এম রাসেল রানা, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্স্ট সেক্রেটারি মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন, দ্বিতীয় সচিব শ্রম ফরিদ আহমদসহ দূতাবাসের কর্মকতা-কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/এমআই
4
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেপান্দর ইগনাতোভ বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকটের সমাধান হওয়া উচিত। কারণ এটি একটি দ্বিপক্ষীয় ইস্যু। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিস মিলনায়তনে আয়োজিত সেমিনারে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। 'বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্ব ও সম্পর্কের ৪৭ বছর' শিরোনামে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত। আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শহীদুল্লাহ শিকদার এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, বাংলাদেশ-রাশিয়ার মধ্যে তিনটি খাতে সহযোগিতা ক্রমান্বয়ে বাড়ছে। এগুলো হচ্ছে সামরিক, বিদ্যুৎ ও জ্বালানি এবং বাণিজ্য। তিনি বলেন, রাশিয়া ঐতিহাসিকভাবে বাংলাদেশের পরীক্ষিত ঘনিষ্ঠ বন্ধু। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ দেড় বিলিয়নেরও বেশি। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। এক প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। যেমন এখানে চীনের একটি নিজস্ব অবস্থান আছে। রাশিয়া মনে করে, রোহিঙ্গা সংকট দ্বিপক্ষীয় ইস্যু। বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই এর সমাধান হওয়া উচিত। রোহিঙ্গাদের অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত।
6
জামালপুরের ইসলামপুর উপজেলায় গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে এবার সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী হয়েছেন জবেদ আলী নামে এক ব্যক্তি।আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ওই নির্বাচনে উপজেলার চরপুটিমারী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাঁর সঙ্গে ভোট যুদ্ধ নেমেছেন আরও চার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে এখন মেম্বার পদে প্রার্থী হওয়ায় এলাকায় তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান জবেদ আলী। রাজনৈতিক ভোল পাল্টে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন তিনি।এর আগে ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন জাবেদ আলী। ২০১৪ সালে বিএনপির সমর্থনে তাঁর স্ত্রী সুফিয়া বেগম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।সদস্য প্রার্থী জবেদ আলী বলেন, বিএনপির নেতারা আমার সঙ্গে বেইমানি করায় গত নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয় হতে পারেনি। পরে আওয়ামী লীগে যোগদান করেছি। চেয়ারম্যান কিংবা মেম্বার পদে কিছু আসে যায় না। বড় কথা হলো জনসেবা করা। এলাকাবাসীর অনুরোধে এবার মেম্বার পদে প্রার্থী হয়েছি। আশা রাখি, বিপুল ভোটে আমাকে বিজয় করবেন এলাকাবাসী।
6
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। সোমবার (৩১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। গত ১১ জানুয়ারি মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়। অধ্যাপক নেহাল আহমেদ ইংরেজি সাহিত্যের শিক্ষক। তিনি ২০১৯ সালের ৫ মে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত ছিলেন।
6
রাজধানী ঢাকার উত্তরায় ঈশা খাঁ অ্যাভিনিউ এবং কুমিল্লার গৌরীপুরে দুইটি নতুন শাখা উদ্বোধন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। আজ রোববার শাখা দুটির উদ্বোধন করা হয়।ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম প্রধান অতিথি হিসেবে ঢাকার উত্তরায় ঈশা খাঁ অ্যাভিনিউয়ের শাখা উদ্বোধন করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ বিজনেস অফিসার (সিবিও) কাজী আহ্সান খলিল, এসইভিপি ও বিভাগীয় প্রধান, এসএমই এবং কৃষিঋণ বিভাগ মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, এসইভিপি এবং উত্তরা শাখা প্রধান মো. ফায়েজুর রহমান তালুকদার, এফভিপি এবং গরিব-ই-নেওয়াজ শাখা প্রধান মো. হাবিবুর রহমান, এভিপি এবং উত্তরা ঈশা খাঁ অ্যাভিনিউ শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ ছাড়া প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কুমিল্লার গৌরীপুর শাখার উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক এবং নারায়ণগঞ্জ শাখা প্রধান মো. শহীদ হাসান মল্লিক। এ সময় এফভিপি এবং গৌরীপুর শাখার ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
0
তাইওয়ানের আকাশসীমায় চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানও ছিল বলে দাবি করা হয়েছে। রোববার দেশটির পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশসীমায় প্রবেশ করা যুদ্ধবিমানগুলোর মধ্যে চারটি এইচ-৬ বোমারু বিমান ছিল। সেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এছাড়া, বিমানগুলো সাবমেরিন ধ্বংস করতেও ব্যবহার করা হয়। চীনা জঙ্গিবিমানগুলো তাইওয়ানের 'প্রাতাস' দ্বীপের উত্তর-পূর্ব অঞ্চলের উপর দিয়ে উড়ে যায়। সেগুলোর যাত্রাপথের একটি মানচিত্রও প্রকাশ করেছে তাইওয়ান। অনুপ্রবেশের পর চীনা যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলো তৈরি রাখা হয়েছিল বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পাশাপাশি দেশটির কয়েকটি ফাইটার বিমানও পাঠানো হয়। তবে তাইপের এসব অভিযোগের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি চীন। তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মেনে করে বেইজিং। এর আগে জুনে তাইওয়ানের আকাশসীমায় চীনের ২৮টি সামরিক বিমান অনুপ্রবেশ করেছিল। সূত্র : পার্সটুডে
3
সাম্প্রতিক ও ভবিষ্যৎ বৈশ্বিক চ্যালেঞ্জ কীভাবে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা যায় তার উপায় খুঁজতে বুধবার দফায় দফায় বৈঠক করছেন কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার সরকার প্রধানদের শীর্ষ বৈঠক সামনে রেখে বুধবার তিন দফা বৈঠকের নির্ধারিত কর্মসূচির প্রথম দফা ইতোমধ্যে শেষ করেছেন তারা। বাকিংহাম প্রাসাদের কাছের কনফারেন্স ভেন্যু ল্যাঙ্কাষ্টার হাউসে পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক চলছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এএইচএম মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরসহ কমনওয়েলথের ৫৩টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। রোহিঙ্গা সমস্যা, সিরিয়া নিয়ে সাম্প্রতিক উত্তেজনা, আন্তর্জাতিক সন্ত্রাসের মত বিষয়গুলো শীর্ষনেতাদের আলোচনার টেবিলে উপস্থাপনের জন্য পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় স্থান পেতে পারে বলে অধিবেশন সংশ্লিষ্ট একজন কূটনীতিক সমকালকে ইঙ্গিত দেন। বৈঠকের এক ফাঁকে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের কাছে আলোচনার বিষয় কী তা জানতে চাইলে সহাস্যে তিনি বলেন, 'নিশ্চয়ই আমাদের কমন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়'।
6
নানা নাটকীয়তার পর আস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সরকারের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। শপথের পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিজের মন্ত্রিসভা সাজিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিস্তর টালবাহানার পরে নতুন সেই মন্ত্রিসভার সদস্যরা শপথও নিয়েছেন। আর সেখানে যথেষ্ট চমক রেখেছেন পিএমএল-এন প্রধান শাহবাজ শরিফ। তার মন্ত্রিসভা এখন আলো করছেন পাঁচ নারী সদস্য, যা নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম শোরগোল পড়ে গেছে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান তথা বেনজির ভুট্টোর পুত্র বিলাবল জারদারি ভুট্টো শাহবাজ শরিফের এই মন্ত্রিসভায় আপাতত কোনও পদ পাননি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে জল্পনা চলছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বিলাবল। শাহবাজ শরিফ আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয়টি নিজের কাছেই রেখেছেন। আর সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি নেত্রী হিনা রাব্বানি খারকে। কূটনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, ভবিষ্যতে হিনার দলের চেয়ারম্যান অর্থাৎ বিলাওয়ালকেই পররাষ্ট্রমন্ত্রীর আসনে বসাতে পারেন শাহবাজ শরিফ। তবে তার আগে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের গভীরতা নিজে মেপে দেখতে চাইছেন তিনি। তাই আপাতত প্রতিমন্ত্রী হিসেবে রেখেছেন এই মন্ত্রণালয়ের অভিজ্ঞতা রয়েছে এমন এক নেত্রীকে। আমেরিকায় পাকিস্তানের প্রাক্তন দূত শেরি রহমানকেও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ পদ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন শাহবাজ শরিফ। ইমরান খানের আমলে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার দলের জারতাজ গুল। কিন্তু তিনি ততটা গুরুত্ব দিয়ে সেই মন্ত্রণালয়ের দেখভাল করতে পারেননি বলে অভিযোগ। বিভিন্ন সময় পরিবেশ সংক্রান্ত নানা বিতর্কিত কথা বলে সংবাদের শিরোনামে থেকেছেন গুল। অথচ পাকিস্তানের বিরোধী দলগুলোর অভিযোগ, কোনও ক্ষেত্রেই পরিবেশকে গুরুত্ব দিতে চাননি তিনি। উল্টো দিকে, আমেরিকায় পাকিস্তান দূত হিসেবে শেরির কর্মদক্ষতা প্রশংসা কুড়িয়েছিল তার বিরোধী দলগুলোর কাছেও। এবারেও তাকে জলবায়ু পরিবর্তন মন্ত্রী করে শাহবাজ শরিফ বুদ্ধিমত্তারই পরিচয় দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। পিএমএল-এন নেত্রী মরিয়ম আওরঙ্গজেবকে তথ্যমন্ত্রীর পদ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বরাবরের স্পষ্টবাদী মরিয়মও নিজের কাজ ভালই সামলাতে পারবেন বলে মনে করা হচ্ছে। মন্ত্রিসভায় আরও দুই নারী মুখ হলেন পিপিপি'র নেত্রী সাজিয়া মারি এবং পিএমএল-এনের আয়েশা গাউস পাশা। তারা দু'জনই প্রথমবারের মতো পাকিস্তানের মন্ত্রী হলেন। সাজিয়াকে বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি)-এর মন্ত্রণালয় এবং আয়েশাকে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্র: ডন নিউজ বিডি প্রতিদিন/কালাম
3
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৯২৬ জনে। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০১৯ জন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃত ৩৮ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৬ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৮ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন। মৃত ৩৮ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন এবং বাড়িতে ৫ জন। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
4
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বিজয়ের কোনো ইতিহাস নেই। তিনি বলেন, 'বিএনপির বিজয়ের কোনো ইতিহাস নেই। তারা জয়ী হবে না, এটা নিশ্চিত জেনে কখনো ইভিএম আবার কখনো নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নানা ধরনের অভিযোগ তুলছে। আসলে এসব নালিশ, এসব বিষোদগার তাদের নির্বাচনে হেরে যাওয়া।' ওবায়দুল কাদের আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সোনার মানুষ তৈরির কারখানা হিসেবে আওয়ামী লীগকে যুগের চাহিদা অনুযায়ী ঢেলে সাজাব। সাংগঠনিক কাঠামোকেও শুদ্ধ করব, সুশৃঙ্খল করব। সারা বাংলায় তৃণমূল পর্যন্ত এই লক্ষ্য ছড়িয়ে দেওয়ার শপথ ও অঙ্গীকার নিতেই আমরা আজ এখানে এসেছি।' ওবায়দুল কাদের বলেন, 'আমাদের নেত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অভিমুখে আমরা উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যেতে চাই।' সেতুমন্ত্রী আরও বলেন, 'সোনার বাংলা বিনির্মাণ একটি সুদূরপ্রসারী লক্ষ্য। আমাদের টার্গেট আছে, ভিশন আছে। বঙ্গবন্ধুকন্যার যে ভিশন ২০২১, ভিশন ২০৪১ ও ডেলটা প্ল্যান রয়েছে, আমরা এই তিনটিকে সামনে রেখে আমাদের অ্যাজেন্ডা ঠিক করেছি।' সময়ের চাহিদার সঙ্গে সংগতি রেখে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাধা ও চ্যালেঞ্জ তো থাকবেই। সময়ের পরিবর্তনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। নতুন নতুন বাধাও আসতে পারে। চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। আর তার জন্য সময়ের চাহিদা অনুযায়ী সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে হবে। সাংগঠনিক শক্তি ও আদর্শের পতাকা হাতে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
9
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সরকারের চারজন মন্ত্রীর পদত্যাগপত্রে সম্মতি জ্ঞাপন করেছেন।পদত্যাগপত্র গৃহীত হয়েছে এমন চারজন মন্ত্রী হলেন- অধ্যক্ষ মতিউর রহমান, নুরুল ইসলাম বি.এসসি, স্থপতি ইয়াফেস ওসমান এবং মোস্তাফা জব্বার।রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
9
দুদকের করা বিদেশে অর্থপাচারের মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা ও দুই মেয়ে শ্রাবন্তী আমিনা হুদা ও অন্তরা সেলিমা হুদার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তারা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। মঙ্গলবার আসামিদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী এহেসানুল হক সমাজী। দুদকের পক্ষে স্পেশাল পিপি মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। গত ৯ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে দুটি মামলা করেন। দুই মামলাতেই অ্যাডভোকেট সিগমা হুদাকে আসামি করা হলেও মেয়েদের পৃথক মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে প্রায় পৌনে ৭ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।
6
'জীবন থেকে আনন্দময় সময়গুলো হারিয়ে যাচ্ছে। একটা সময় আমিও হারিয়ে যাব।'-সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার ১৪ ঘণ্টার মাথায় সত্যি সত্যিই হারিয়ে গেলেন নাইমুর আশরাফ রিয়াদ! হয়তো আগে থেকেই তিনি বিষয়টি টের পেয়েছিলেন। কিন্তু এভাবে অনার্সপড়ুয়া ছাত্রের হারিয়ে যাওয়া কেউই মানতে পারছেন না। ময়মনসিংহের গৌরীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের একজন রিয়াদ। ঈশ্বরগঞ্জের জাটিয়া ইউনিয়নের পানান গ্রামের কৃষক মো. আবু তাহেরের ছেলে রিয়াদ। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। রিয়াদ কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বড় ভাই শফিক সেনাবাহিনীতে চাকরি করেন। ছোট ভাই রোবায়েদ (১৫) ঢাকার একটি মাদ্রাসায় পড়ে। মঙ্গলবার দুপুরে ছোট ভাই রোবায়েদকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রিয়াদ। আঠারবাড়ি স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশায় ময়মনসিংহ যাচ্ছিলেন তারা। কিন্তু ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের রামগোপালপুর বাজারের কাছে ঈশ্বরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। দুপুর ১টার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় রিয়াদসহ চার জন। ভাগ্যক্রমে বেঁচে যায় রিয়াদের ছোট ভাই রোবায়েদ। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, রিয়াদের মৃত্যুর খবরে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় যেন কাঁদছে পুরো গ্রাম! রিয়াদের মা রুবি খাতুনের আহাজারি কেউ থামাতেই পারছেন না। বুক চাপড়াতে চাপড়াতে তিনি বলছিলেন, 'আমার এ কী হইলো; আমার সোনার ছেলেডারে কাইর্যা নিলো!' রিয়াদের চাচাতো ভাই আরিফ বিন রব্বানি বলেন, 'অত্যন্ত মেধাবী ও শান্ত প্রকৃতির ছিল রিয়াদ। রিয়াদের অকালে এভাবে চলে যাওয়া কেউই মানতে পারছেন না।'
6
সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে এবার নজরকাড়া পারফরম্যান্স করছে বাংলাদেশ। জামাল ভূঁইয়ারা নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের সমান ড্র করেছে। কিন্তু তৃতীয় মাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে খেই হায়ার অস্কার ব্রুজনের শিষ্যরা। ওই ম্যাচে ২-০ গোলে হেরেছে জামালরা। এরপর ফাইনালে খেলার স্বপ্ন দেখছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এমনকি নেপালের বিপক্ষে এগিয়ে যাওয়ায় পথটা তৈরিও হয়ে গিয়েছিল অস্কার ব্রুজনের শিষ্যদের। কিন্তু ম্যাচের শেষদিকে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছে জামাল-তপুরা। তবে সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা থেকে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ২ ধাপ উন্নতি হয়েছে জামালদের। আগের র্যাঙ্কিংয়ে অবস্থান ছিল ১৮৯তম, এবার ১৮৭তম অবস্থানে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ ছাড়া আগের অবস্থান ধরে রেখেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু অবনমন হয়েছে পর্তুগালের। আর একধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে এখন ১০৬ নম্বরে অবস্থান করছে সাফ চ্যাম্পিয়ন ভারত। এর আগে ফুটবলে বাংলাদেশ শেষ সাফল্যের দেখা পেয়েছে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে। সেবার চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপরের মৌসুম ২০০৫ সালে অবশ্য রানার্স আপ হয় বাংলাদেশ। কিন্তু তারপর থেকে বাংলাদেশের ফুটবলের গল্প শুধুই ব্যর্থতার। আগের সব হতাশাকে কাটিয়ে এবার বাংলার ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফোটাবার অঙ্গীকার নিয়ে মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরে পা রেখে ছিল জামালরা। এমনকি ২০০৫ সালের পর ফের সাফের ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্রতে জামাল-তপুদের স্বপ্নটা পূরণ হয়নি। তবে যাই হোক এবার সাফে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এর সুবাদেই ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। একই সঙ্গে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে অক্টোবর মাসজুড়ে আন্তর্জাতিক ফুটবল ছিল বেশ ব্যস্ত। উয়েফা নেশনস লিগের চূড়ান্ত পর্বের সঙ্গে দক্ষিণ এশিয়ান ফুটবলে ছিল সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। সব মিলিয়ে ১৬০টি আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়িয়েছে। তবে উয়েফা নেশনস লিগের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। আগের মতোই দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। কিন্তু বাছাইপর্বে এখনো অপরাজিত থাকা নেইমাররা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। বেলজিয়ামের রেটিং পয়েন্ট আগের মতোই ১৮৩২.৩৩ আছে। আর ব্রাজিলের রেটিং পয়েন্ট ৮.৬৩ থেকে বেড়ে এখন ১৮২০.৩৬। তাছাড়া অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল তিনটি ম্যাচ খেলেছে। দুটিতে জিতেছে, অন্যটি করেছে ড্র। লিওনেল মেসির ভক্তদের জন্য রয়েছে সুখবর। কারণ আর্জেন্টিনার অবস্থানও পরিবর্তন হয়নি। ফিফা র্যাঙ্কিংয়ে ছয় নম্বরেই আছে তারা। যদিও এবার লাতিন অঞ্চলের বাছাইপর্বে তিন ম্যাচে দুই ড্র ও এক জয়ের পর তাদের রেটিং পয়েন্ট আগের থেকে ১৩.৪৮ বেড়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এক ধাপ নিচে নেমে গেছে। আর এক ধাপ উপরে উঠে তাদের জায়গা দখল করেছে স্পেন। র্যাঙ্কিংয়ের সেরা ১০-এ পরিবর্তন বলতে ফ্রান্স ও ইতালি একধাপ করে এগিয়ে তিন ও চারে উঠে এসেছে। এতে ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে নেমে গেছে পাঁচে। এ ছাড়া ফিফা র্যাঙ্কিংয়ে যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে আছে পর্তুগাল, মেক্সিকো ও ডেনমার্ক।
12
শুক্রবার দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত প্রথম ছবি 'সাপলুডু'। তারকাবহুল এ ছবিটিতে প্রধান জুটি হয়ে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। মুক্তির পর প্রথম শো থেকেই পরিচালক ও নায়ক-নায়িকা রাজধানীর প্রেক্ষাগৃহগুলো ঘুরছেন। দর্শকদের সঙ্গে দেখছেন 'সাপলুডু'। সারাদিন সারাদিন সাপলুডুর দর্শকদের সঙ্গে সময় কাটিয়ে সন্ধ্যায় দৈনিক সমকালের কার্যালয়ে এলেন সাপলুডুর নায়িকা মিম ও পরিচালক গোলাম সোহরাব দোদুল।কারণ ১৪ থেকে ১৫ তে পা দেয়া উপলক্ষে শুক্রবার তারকাবহুল আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সমকাল। এ আয়োজনেই সমকালকে শূভকামনা জানাতে আসেন ঢাকাই ছবির এ নায়িকা। এসেই বলেন, 'দিনভর সাপলুডুর দর্শকদের সঙ্গে সময় কাটিয়ে এলাম। এবার আপনাদের কাছে আহ্বান জানাই সবাই হলে গিয়ে সাপলুডু দেখুন। ভালো লাগলে অন্যকে দেখার আহ্বান জানাবেন। আর খারাপ লাগলে গঠনমূলক সমালোচনা করুন।' দৈনিক সমকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে সরকারের মন্ত্রী-সাবেক মন্ত্রী, বিভিন্ন দলের শীর্ষ রাজনীতিক, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, শিল্পী, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী, উচ্চপদস্থ কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধান- সবাই এসেছিলেন। এ সময় সকাল নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই সমকালকে পাশে পাচ্ছি। সবময় সুন্দর সুন্দর আর্টিকেল প্রকাশ পাশে থেকেছে সমকাল। আগামীতেও এটা অব্যাহত থাকবে এই প্রত্যাশাই করি। সেই সঙ্গে সব বিষয়ে আগামীতেও বস্তুনিষ্ট খবর প্রকাশ করবে সমকাল। এই প্রত্যাশাই করি।' গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন মনোরম পরিবেশে। গোলাম সোহরাব দোদুল পরিচালিত 'সাপলুডু' ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।
2
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নায় হোসেন চৌধুরী ও লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় জারির প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। একই সাথে বাগেরহাটের সাংবাদিক নেতারা তীব্র নিন্দা জানান। প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সহ সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক মো. আব্দুল বাকী তালুকদার, সহ সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, অর্থ সম্পাদক মো. ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক মো. আজাদুল হক, তথ্য প্রযুক্তি সম্পাদক এম হেদায়েত হেসেন লিটন, ক্রীড়া সম্পাদক শওকত আলী বাবু, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য শেখ আহসানুল করিম, মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মাহফিজুর রহমান, নির্বাহী সদস্য তরফদার রবিউল ইসলাম, মোল্লা মাসুদুল হক, ইসরাত জাহান ও নকীব সিরাজুল হক।
6
বাংলা একাডেমি পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর থেকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নামাঙ্কিত 'রিট্রিভার্সিপ' পুরস্কার চালু হয়েছে। প্রথম বছর বাংলার সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে তার 'কবিতা বিতান' কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার দেওয়া হয়। খবর আনন্দবাজারের। সোমবার কবিগুরুররবীন্দ্রনাথ ঠাকুরস্মরণে 'কবি প্রণাম' অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ও বাংলা একাডেমির চেয়ারম্যান ব্রাত্য বসু বলেন, 'সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যারা নিরলস সাহিত্য সাধনা করে চলেছেন, তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। প্রথম বছর বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকের মতামত নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার 'কবিতা বিতান' কাব্যগ্রন্থকে মাথায় রেখে সার্বিক ভাবে তার সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে।' রাজ্য সরকার আয়োজিত 'কবি প্রণাম' অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। কিন্তু তিনি নিজে ওই পুরস্কার গ্রহণ করেননি। ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করার সময় তাকে মাঝ পথে থামিয়ে দেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। ব্রাত্যকে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর তরফে এই পুরস্কার গ্রহণ করবেন ব্রাত্য। এর পর ইন্দ্রনীল নিজেই ব্রাত্যের হাতে ওই পুরস্কার তুলে দেন।
3
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে এম আব্দুস সালামকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আব্দুস সালাম গত বছরের ২০ মে সচিব হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগ দেন। ১৯৮৯ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার পর মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন আব্দুস সালাম।
6
চট্টগ্রামের সাতকানিয়া ও কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গত শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সৌদিপ্রবাসী শফিকুল ইসলাম (৩২)। তিনি লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের দক্ষিণ পুটিবিলা তাঁতীপাড়ার আজিজুর রহমানের ছেলে।আহত হয়েছেন সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়ার আবদুল মাবুদের ছেলে মো. ফখরুদ্দীন (৩১)।গত শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাধীন ছদাহা ইউনিয়নের চারা বটতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।শফিকুলের স্বজন এ এস এম দিদারুল আলম বলেন, শফিকুল ও ফখরুদ্দীন সৌদিপ্রবাসী। ৬ মাস আগে তাঁরা ছুটিতে দেশে আসেন। আগামী ১০ নভেম্বর তাঁদের বিদেশে চলে যাওয়ার কথা ছিল। গত শনিবার রাতে শফিকুল তাঁর বন্ধুর নতুন বাড়ি দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের চারা বটতল নামক স্থানে পৌঁছালে কক্সবাজারমুখী একটি গাড়ির ধাক্কা তাঁরা পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। আর ফখরুদ্দীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে পাঠানো হয়েছে।এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে মিনিবাসের ধাক্কায় মো. আবুল কাশেম (৫২) নামে এক পথচারী মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম জুলধা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি মিনিবাস আবুল কাশেমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিনিবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
6
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যা মামলায় আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ পাঁচজনের সম্পত্তি ক্রোকের তাগিদ দেওয়া হয়েছে। ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আজ বুধবার এই তাগিদ দেন। একই সঙ্গে তামিল বিষয়ে প্রতিবেদনের জন্য ১০ মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।আজ এই ক্রোকের বিষয়ে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এ দিন ক্রোকী পরোয়ানা তামিলের প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। তাই ট্রাইব্যুনাল এই প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করেন।গত ২০ জানুয়ারি পলাতক এই পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু আসামিদের খুঁজে না পাওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি তাঁদের সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়া হয়।ক্রোকের আদেশ হওয়া অপর চার আসামি হলেন-আকরাম হোসেন, মো. ওয়ালিউল্লাহ ওরফে ওলি ওরফে তাহেব ওরফে তাহসিন, সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক ও মাওলানা জুনেদ আহাম্মেদ ওরফে সাব্বির ওরফে জুনায়েদ ওরফে তাহের। মামলার অপর চার আসামি রশিদুন নবী ভূইয়া ওরফে টিপু ওরফে রাসেল ওরফে রফিক ওরফে রায়হান, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ কারাগারে আছেন।২০১৬ সালের ৬ এপ্রিল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে পুরান ঢাকার গেন্ডারিয়ায় মেসে ফেরার পথে লক্ষ্মীবাজারের একরামপুর মোড়ে জঙ্গিরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করেন ব্লগার নাজিমুদ্দিনকে। এ ঘটনায় পরদিন সূত্রাপুর থানার এসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।২০২০ সালের ২০ আগস্ট বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক জিয়াসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
6
হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তি করার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে গৌতম কুমার এডবর নামে রাজধানীর ভাষানটেকের এক সমাজসেবক মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ভাষানটেক থানার পুলিশের পরিদর্শককে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে করা মামলাটি ২৫ সেপ্টেম্বর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন বিচারক। সুমনের বিরুদ্ধে করা মামলাটিতে বাদীকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। তার সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্চয় কুমার দে দুর্জয়। সুমন কুমার রায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই ব্যারিস্টার সুমন ফেসবুকে বলেন, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট এবং বর্বর জাতি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, যাদের ধর্মের কোনো ভিত্তি নেই। মনগড়া বানানো ধর্ম। হয়তো দু-একটি খবর নিউজে প্রকাশিত হয়। এ ছাড়া আরও অনেক ঘটনা ধামাচাপা পড়ে যায়, তাদের নৃশংসতার আড়ালে। অভিযোগে আরও বলা হয়, গত ১৯ জুলাই সনাতন ধর্ম ও হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে মিথ্যা, অশ্লীল চরম আপত্তিকর মন্তব্য করেন। ফলে হিন্দু সমাজ তথা গোটা জাতির মধ্যে এ বিষয় নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। আসামির এ রকম আচরণ এবং সোশ্যাল মিডিয়ার অশ্লীল অবমাননাকর ও অরুচিপূর্ণ বক্তব্যের ফলে রাষ্ট্র ও হিন্দু সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। আসামির এ ধরনের উসকানিমূলক বক্তব্যের ফলে সাধারণ জনগণ নীতিভ্রষ্ট, অসৎ হইতে উদ্ধত হওয়ায়র ফলে আইন-শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এ ব্যাপারে ব্যারিস্টার সুমন আগে থেকেই বলে আসছেন তার এ ফেসবুক আইডিটি ফেক। গত ২০ জুলাই তার ভেরিফায়েড ফেসবুকে তিনি লেখেন, 'আমার নাম ব্যবহার করে একটি ফেক পেজ হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিষোদগার করছে। আমি এ বিষয়টি পুলিশকে জানিয়েছি। আপনারা সচেতন থাকবেন। এটাই আমার একমাত্র পেজ, যার ফলোয়ার ২০ লাখের অধিক। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক আইনে মামলার প্রস্তুতির কথা গতকালই জানান হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই বিষয়টি জানান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা মামলা খারিজ করে দেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পেনাল কোডের ১২৩ (এ), ১২৪ (এ) ও ৫০০ ধারায় মামলাটি আমলে নেয়ার জন্য ব্যারিস্টার সুমন আদালতে আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে খারিজের আদেশ দেন। এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) রাতে ফেসবুক লাইভে এসে মামলা করার ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন। সেদিন তিনি বলেন, 'আমি তার বিরুদ্ধে অবশ্যই মামলা করব, আপনারা আমার পাশে থাকবেন।'
6
কুমিল্লার বিভিন্ন বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দার একটি বিশেষ দলে অভিযানে এসব তথ্য উঠে এসেছে। কুমিল্লার ভ্যাট গোয়েন্দার উপপরিচালক মুনাওয়ার মুরসালীন বিষয়টি জানান।গত মঙ্গলবার ভ্যাট গোয়েন্দা কর্মকর্তারা জানান, জানুয়ারি মাসের প্রথম দিন থেকে কুমিল্লা নগরীর প্ল্যানেট এসআর মার্কেট এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট গেটের সম্মুখে অবস্থিত ময়নামতি সুপার মার্কেট দুটিতে জরিপ করা হয়। জরিপে দেখা যায়, মার্কেট দুটিতে কোনো প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন করেনি।ভ্যাটও দেয় না। প্ল্যানেট এসআর মার্কেটটিতে মোট ৮০টি দোকান রয়েছে। এর মধ্যে ভ্যাট পরিদর্শন সময় ৫৬টি দোকান খোলা পাওয়া যায়। এগুলোর ভ্যাট নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ১৬ ডিসেম্বর থেকে মার্কেটটি চালু হলেও এখনো মার্কেটের কোনো প্রতিষ্ঠানই ভ্যাট নিবন্ধন করেননি।এদিকে ক্যান্টনমেন্টের সামনে অবস্থিত ময়নামতি সুপার মার্কেটে মোট ১২০টি দোকান রয়েছে। পরিদর্শনকালে ৬৪টি দোকান খোলা পাওয়া যায়। জরিপকালে চালু থাকা কোনো প্রতিষ্ঠানেরই ভ্যাট নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি। তা ছাড়া ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ওপর অবস্থিত বহু বছর ধরে চলমান মার্কেটেরও কোনো প্রতিষ্ঠানেরই ভ্যাট নিবন্ধন নেই।তা ছাড়া নগরীর কান্দিরপাড়ে অবস্থিত মাতৃ ভান্ডার এ অভিযান চালায় ভ্যাট গোয়েন্দার দলটি। প্রতিষ্ঠানে মিষ্টি বিক্রির সময়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেলেও মাতৃ ভান্ডারটিতে গড়ে মাত্র ২০-২২টি চালান কাটে। ভ্যাট গোয়েন্দা কর্তৃক দুজন কর্মকর্তা বিক্রয় পর্যবেক্ষণের জন্য সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবস্থান করেন। ওই দিন ভ্যাট গোয়েন্দার উপস্থিতিতে প্রতিষ্ঠানটি মোট ৩১৮টি ভ্যাট কাটতে বাধ্য হয়; যেখানে বিক্রয়মূল্য পাওয়া যায় ২ লাভ ৯৬ হাজার ৫০ টাকা। এতে দেখা যায়, বিক্রয়ের সময়ে ভ্যাট চালান না দিয়ে এই দোকানটি ব্যাপকভাবে ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত হয়েছে।এ প্রতিষ্ঠানটি ১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ৩৫৪টি চালান কাটে এবং বিক্রয় মূল্য দেখানো হয়েছে সাত লাখ টাকা। অথচ ভ্যাট গোয়েন্দার একদিনের পর্যবেক্ষণে ৩১৮টি চালানে ৩ লাখ টাকার বিক্রয়ের হিসেব পায়। এতে প্রতিষ্ঠানটি নিবন্ধিত হলেও এর ভ্যাট ফাঁকি দেখা যায়।একইভাবে ভ্যাট গোয়েন্দার দলটি নগরীর বনফুল এন্ড কোং ও কিষোয়ান স্নাকসের কুমিল্লা শাখায় অভিযান পরিচালনা করে। প্রতিষ্ঠান দুটোতে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়।কুমিল্লা ভ্যাট গোয়েন্দার উপপরিচালক মুনাওয়ার মুরসালীন, সহকারী পরিচালক আলমগীর হুসেনের নেতৃত্বে গোয়েন্দা অনুসন্ধানে এ তথ্য পাওয়া যায়।
6
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে যাচ্ছে না জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। আগামী ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাঁদের আমন্ত্রণ ছিল। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সভাপতি আ স ম আব্দুর রব।রাষ্ট্রপতি আহূত সংলাপ, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় করণীয় প্রশ্নে রবের বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন প্রশ্নে রাষ্ট্রপতি, সরকার, নির্বাচন কমিশন সকলেই সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত। যারা সংবিধান লঙ্ঘনকারী তাঁদের অবশ্যই জাতির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত।রব অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন চরম পক্ষপাতদুষ্ট হয়ে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে 'দিনের ভোট রাতে' সম্পন্ন করে সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নকে বধ্যভূমিতে পরিণত করেছে এবং সমগ্র জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।শুধুমাত্র 'নির্বাচন কমিশন' গঠন নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য কোনো গ্যারান্টি বা সমাধান নয়। তাই বাস্তবতার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির সংলাপে জেএসডি অংশগ্রহণ করছে না বলে ঘোষণা দেন রব।নির্বাচন কমিশন নিয়ে নয়, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 'জাতীয় সরকার' গঠন প্রক্রিয়া নিয়ে সংলাপ করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।আ স ম রব আরও বলেন, আমাদের রাষ্ট্রীয় রাজনীতিতে সুশাসন ও গণতন্ত্রের অনুপস্থিতির কারণে ভূ-রাজনীতিতে বাংলাদেশ বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে। তাঁর প্রমাণ হিসেবে র্যাবের সাবেক ও বর্তমানসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশে ৬০০ নাগরিক গুম হওয়া সংক্রান্ত উত্থাপিত অভিযোগের বিষয়টি তুলে ধরেন তিনি।দেশে আইনের শাসন, ভোটাধিকার ও অংশীজনের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাজনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করণীয় নির্ধারণ করতে হবে বলে মত দেন নেতারা।ব্রিফিংয়ে জেএসডির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তৌহিদ হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারি এবং অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল, শামসুল আলম নিক্সন, ফারজানা দিবা, মোহাম্মদ শফিক, গোলাম মোস্তফা আফসার উদ্দিন প্রমূখ।
9
বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যা চেষ্টার মামলায় কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কক্সবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা। সাধারণ আসামিদের পুলিশের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হলেও ব্যতিক্রম ঘটেছে মকছুদ মিয়ার ক্ষেত্রে। আদালতের আদেশের পর দুপুর আড়াইটার দিকে মকছুদ মিয়াকে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ পাহারায় একটি ব্যক্তিগত গাড়িযোগে নিয়ে যাওয়া হয় কক্সবাজার কারাগারে। এ সময় কয়েকজন সংবাদকর্মী ছবি তুলতে চাইলে তাদের বাধা দেয় মেয়র মকছুদ মিয়ার অনুগত লোকজন। মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা জানান, হত্যা চেষ্টা ও চিংড়ি ঘেরে ডাকাতির অভিযোগে মেয়র মকছুদ মিয়াকে প্রধান অভিযুক্ত আসামি করে দুইটি মামলা করেছেন মহেশখালীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। ওই দুইটি মামলায় হাইকোর্টের নির্দেশে ৬ সপ্তাহ পর কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তিনি। এর মধ্যে চিংড়ি ঘেরে ডাকাতির মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত। বাদী পক্ষের অভিযোগ, গত ২৪ নভেম্বর রাতে মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজার থেকে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বাড়ি ফেরার পথে লিডার শিপ স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছলে পৌর মেয়র মকছুদ মিয়ার নেতৃত্বে একদল লোক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৬ নভেম্বর আহত আমজাদ হোসেন বাদী হয়ে মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। গত ৮ ডিসেম্বর মেয়র মকছুদ মিয়াকে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করে কক্সবাজারের মুক্তিযোদ্ধারা। এর আগে মেয়র মকছুদ মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে মামলা করায় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে এলাকা ছাড়া করার অভিযোগ উঠেছিল। বিডি প্রতিদিন/আবু জাফর
6
সরকারের হরিলুট ও দুর্নীতির কারণে দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।শুধু নিম্ন ও মধ্যবর্তী মানুষ নয়, সরকারি-বেসরকারি কর্মকর্তারাও টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন উল্লেখ করে রিজভী বলেন, 'আজকে সংবাদপত্রে আছে-মা এসে লাইনে দাঁড়াচ্ছেন! মেয়ের বিয়ে হয়েছে, সেও আরেক এলাকা থেকে এসে লাইনে দাঁড়াচ্ছে। এতে বোঝা যাচ্ছে, শুধু দুর্ভিক্ষের ছায়া না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা সরকারের নেই। সরকার হরিলুট ও দুর্নীতির আদর্শে অনুপ্রাণিত।'গ্যাসের দাম বৃদ্ধি করা হলে জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দাম বাড়ালে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. সালাহ উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
9
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইল বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে কুসরা গ্রামে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষের সময় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, নিহত মোহাম্মদ ফরিদ হাসান ২০ বছর বয়সী তরুণ। তিনি কুসরা গ্রামের বাসিন্দা। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত খবরে বলা হয়, ওই গ্রামের কাছাকাছি ইসরাইলি বসতি থেকে বসতি স্থাপনকারীরা এসে তাণ্ডব চালায়। ইসরাইলি সৈন্যরা এই সময় বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দেয়। স্থানীয় ফিলিস্তিনিরা এই তাণ্ডব প্রতিরোধে দাঁড়ালে ইসরাইলি সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এই সময় বুকে গুলিবিদ্ধ হয়ে ফরিদ হাসান নিহত হন। সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরাইলের ভূমি দখলের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে স্থানীয় ফিলিস্তিনিরা। ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধে তৎকালীন জর্দানের নিয়ন্ত্রণাধীন ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর দখল করে নেয় ইসরাইলি বাহিনী। তখন থেকে এই পর্যন্ত পশ্চিম তীরে ১৩০টির বেশি ইহুদি বসতি স্থাপন করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। এই সকল বসতিতে পাঁচ লাখের বেশি ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করে আসছে। ইসরাইলের দখল করা ফিলিস্তিনি ভূমিতে এই বসতিগুলো অবৈধ হিসেবে বিবেচনা করে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। সূত্র : আল-আরাবিয়া
3
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় চলন্ত বাসে তরুণীকে (১৮) ধর্ষণের ঘটনায় বাসের চালক ও চালকের দুই সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে ধর্ষণের ঘটনাটি ঘটে। পুলিশ বাসটি জব্দ করেছে। ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা ব্যক্তিদের একজন হলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার মশুরিয়া গ্রামের হাছেন আলীর ছেলে বাসচালক নূরুল হক (২১)। এ ঘটনায় গ্রেপ্তার চালকের দুই সহকারী অপ্রাপ্তবয়স্ক। তাদের একজনের বয়স ১৬ বছর এবং আরেকজনের ১৪ বছর। এদের একজনের বাড়ি বরগুনায় এবং অন্যজনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ভুক্তভোগী তরুণী জানান, রবিবার রাত ১০টার দিকে নরসিংদীর গাউছিয়া যাওয়ার জন্য বের হন তিনি। এ সময় যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ-গাউছিয়া সড়কে চলাচলকারী মুক্তিযোদ্ধা পরিবহন নামের একটি বাসে ওঠেন তিনি। বাসটি চিটাগাং রোডে আসার পর সব যাত্রী নেমে যায়। কিন্তু তাকে নিয়েই বাসটি বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডের জাহিন গার্মেন্টের সামনে যায়। এ সময় উচ্চৈঃস্বরে গান বাজিয়ে পালাক্রমে ধর্ষণ করে চালকসহ তিনজন। পরে তিনি নেমে ৯৯৯ নম্বরে ফোন করেন। এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বাসের চালক, কন্ডাক্টর ও হেল্পার গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
6
আর কয়েক দিন পরেই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ। সব ম্যাচ হবে মিরপুরে। তার আগে ঘুরে ফিরে আসছে শের ই বাংলার উইকেট। বিশ্বকাপের আগে এই মিরপুরের উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। যদিও মন্থর উইকেটের কারণে সে সাফল্য অনেকে গোনায় ধরেনি। বরং আনস্পোর্টিং উইকেট হিসেবে দুর্নাম কুড়িয়েছিল মিরপুর। এবারও কি তাই হবে পাকিস্তানের বিরুদ্ধে? এমন যখন প্রশ্ন। তখন বিসিবির পরিচালক আকরাম খান জানালেন, এমনটি হবে না। আশা করি ভালো উইকেটেই খেলা হবে পাকিস্তানের সাথে। আর সিরিজটি বাংলাদেশের জন্য সহজ হবে না। কারণ বিশ্বকাপে পাকিস্তান দেখিয়েছে তাদের সামর্থ্য। শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, 'আমরা শেষ যে উইকেটে খেলেছি, ওই মাসে কিন্তু আমাদের দেশের উইকেট আবহাওয়ার কারণে ওই রকমই থাকে। এই সময়ে কিন্তু উইকেট ভালো থাকে, আমরা বিপিএল করে থাকি। আমরা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলি। বিসিএলও খেলি। আশা করছি ভালো উইকেট পাবে। এবার উইকেট বিশ্রাম পেয়েছে। কারণ আমরা চট্টগ্রামেও খেলছি। আশা করছি ভালো উইকেট পাওয়া যাবে। মিরপুরের উইকেটে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ কেমন করেছে তা সবারই জানা। আকরাম অবশ্য মানলেন, শুধু উইকেট নয় বিশ্বকাপে ব্যর্থতার পেছনে দায়ী খেলোয়াড়দের শরিরী ভাষা ও পারফরম্যান্স। তিনি বলেন, 'উইকেটের জন্যই যে খারাপ খেলছি তা না। আমাদের টেকটিক্যাল, অ্যাটিটিউড, পারফরম্যান্স করার ছিল সেটা কিন্তু করতে পারিনি।' প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, 'পাকিস্তান দল আজ এসেছে। যে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপটা হলো, সেখানে পাকিস্তান খুবই ভালো খেলেছে। আমাদের জন্য কঠিন টুর্নামেন্ট হবে তা বলার অপেক্ষা রাখে না।'
12
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার ০ রানে ফিরে গেছেন সাজঘরে। এখন ব্যাট করছেন মুমিনুল হক আর ইমরুল কায়েস। এর আগে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ইঞ্জুরির শঙ্কা উড়িয়ে সাকিব এই ম্যাচে নেমেছেন।বাংলাদেশ দলে অভিষেক লাভ করেছেন নাইম হাসান।দলে সৌম্য সরকার স্থান ধরে রেখেছেন। তবে বাদ পড়েছেন লিটন দাস ও খালেদ আহমেদ।
12
ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনার জেরে যুক্তরাষ্ট্র ও ইরান- দেশ দু'টির মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। এ ঘটনায় ইরানকে দুষছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করছে ইরান। দু'দেশের মধ্যকার চলমান এ উত্তেজনায় কোনো ধরনের উস্কানি পেলে মুহূর্তেই যুদ্ধ বাঁধতে পারে বলে ধারণা করছে অনেকেই। এমন সময়ে এসে যুদ্ধেরই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে যাবে- ট্রাম্পকে এমন প্রশ্ন করে টাইম ম্যাগাজিন। উত্তরে পারমাণবিক অস্ত্রের ইস্যুতেই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে যাবে বলে জানায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প জানায়, ইরান যাতে পারমাণবিক অস্ত্র না পায়, সে লক্ষ্যে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এখনই এ যুদ্ধ বাঁধবে কি-না এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি তা বলবো না। আমি তো সবকিছু বলে দিতে পারিনা। এর আগে সোমবার (১৭ জুন) চলমান পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে মধ্যপ্রাচ্যে আরও এক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ হলেও সেটি কি ধরনের হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি ট্রাম্প। তবে এখনই যুদ্ধ বাঁধবে না- ট্রাম্পের কথায় এমনটাই বোঝা গেছে বলে জানায় টাইম ম্যাগজিন। অন্যদিকে ইরান বলছে ভিন্ন কথা। বুধবার (১৯ জুন) ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ'কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলি সামখানি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের সামরিক যুদ্ধ হবে না। ১৩ জুন উপসাগরে দু'টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। পরে এর পেছনে ইরানই রয়েছে বলেই দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর প্রমাণ হিসেবে একটি ভিডিও-ও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। এ ঘটনায় সৌদি আরবও অভিযোগের আঙুল তুলেছে ইরানের দিকেই। এতে বোঝা যায়, বর্তমান পরিস্থিতিতে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গেই হাঁটছে সৌদি আরব। এর আগে ১২ মে ওমান উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহ বন্দর উপকূলেও চারটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। ওই হামলার পেছনেও ইরান রয়েছে বলেই দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে সে সময় কোনো প্রমাণ দিতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ। সে সময়ও যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করেছিল ইরান।
3
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সুপারসহ তিনজন আহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা শহরের মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন পুলিশ সুপার (এসপি)শোয়াইব হোসেন, কনস্টেবল আক্তারুজ্জামান ও মহাসিন হোসেন। আহত তিনজনই বরিশাল রেঞ্জে কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে মোবারকগঞ্জ চিনিকল এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে পুলিশ পিকআপের সংঘর্ষ হয়। এতে পুলিশ সুপারসহ তিনজন আহত হন। এ সময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
নাম ফিলিপ আলফঁনসি, বয়স তখনো ৩২ হয়নি। যেমন সুদর্শন, তেমনি মেধাবী এবং আপাদমস্তক ফ্যাশনসচেতন একজন মানুষ। প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতক। পেশা ও নেশা সাংবাদিকতা। কাজ করতেন ফ্রান্সের একমাত্র টিভি চ্যানেলে।১৯৭১ সালের মার্চে পাকিস্তানিরা বাংলাদেশে ব্যাপক গণহত্যা শুরু করলে ফিলিপ এপ্রিলে ছুটে আসেন প্রায় ৫ হাজার মাইল বা ৮ হাজার কিলোমিটার দূরের ভারতে। উদ্দেশ্য, বাংলাদেশের কথা বিশ্বকে জানাবেন, প্রথম সরকার গঠনের সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন আর ক্যামেরাবন্দী করবেন একটি নতুন দেশের অভ্যুদয়ের বিরল চিত্র।এপ্রিল, ১৯৭১। বাংলাদেশ ও ভারতের একটি আন্তসীমান্ত নদী মাথাভাঙ্গার তীরে চুয়াডাঙ্গা পরিণত হয়েছে বিরান প্রান্তরে। বৃষ্টির মতো বোমাবর্ষণে গ্রামের পর গ্রাম আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তানিরা তাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে নিরস্ত্র, নিরীহ বাংলাদেশের মানুষের ওপর। নির্বিচারে হত্যা করা হচ্ছে নিরস্ত্র, নিরীহ বেসামরিক মানুষ। দিশেহারা অসহায় মানুষ প্রাণভয়ে দিগ্বিদিক ছুটছে। চরম ও বর্বর খুনের মত্ত উল্লাসে অন্ধ পাকিস্তানিরা সে সময় চুয়াডাঙ্গায় প্রচণ্ড আক্রমণ চালিয়েছিল। ১০ এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার চুয়াডাঙ্গাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করে, বর্বরতার সেটাই ছিল কারণ। ১৪ এপ্রিল চুয়াডাঙ্গায় মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা ছিল। পরে নিরাপত্তার কথা চিন্তা করে শেষ মুহূর্তে মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান চুয়াডাঙ্গার বদলে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় (বর্তমানে মুজিবনগর) সে শপথ অনুষ্ঠান করা হয়।ফরাসি সাংবাদিক ফিলিপ আলফঁনসি ঠিক করলেন, নিজের চোখে যুদ্ধ দেখবেন, সঠিক খবর পৌঁছে দেবেন পৃথিবীর সব প্রান্তে। এমন সিদ্ধান্ত ছিল অনেকটাই দুঃসাহসিক। বয়োজ্যেষ্ঠ সাংবাদিকেরা তাঁকে নিরস্ত করতে চাইলে তিনি তা অগ্রাহ্য করেন। এপ্রিল মাসেই তিনি কলকাতা থেকে শরণার্থীদের পথ ধরে মাথাভাঙ্গা নদীর তীরে ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছে গেলেন। তিনি সেখানে পৌঁছানোর খানিক আগেই ওই এলাকায় প্রচণ্ড বোমাবর্ষণের ঘটনা ঘটে। বহু মানুষ হতাহত হন।বেশ কিছু অকুতোভয় মুক্তিযোদ্ধা সেখানে অবস্থান নেন। সাংবাদিক ফিলিপ মাথাভাঙ্গা নদী পাড়ি দিয়ে চুয়াডাঙ্গায় পৌঁছাতে চাইলে মুক্তিযোদ্ধারা উদ্বিগ্ন হন। তাঁকে নিরুৎসাহিত করতে চাইলেন তাঁরা। ফিলিপ মোটেই দমে যাওয়ার পাত্র নন। তাঁকে ঝুঁকি নিতেই হবে। শেষে মুক্তিযোদ্ধারা রাজি হন। কিন্তু শর্ত জুড়ে দিলেন যে তাঁকে বাংলাদেশের ভিসা নিতে হবে। কারণ, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম দেশ। অন্য সব স্বাধীন দেশের মতো বাংলাদেশে প্রবেশ করতে হলেও একজন ভিনদেশিকে যথারীতি ভিসা নিতে হবে।পাসপোর্টে কীভাবে সিল দেওয়া হবে? ভিসা বা অন্য কোনো সরকারি কাজের জন্য তখন কোনো সিল তৈরি করাই হয়নি। একজন একটি বড় আকারের আলু নিয়ে এলেন। সেই আলু কেটে এবং খোদাই করে ভিসার জন্য সিল তৈরি করা হলো। কলমের কালি মেখে ফিলিপের ফরাসি পাসপোর্টের ওপর ভিসার সিল দিয়ে দেওয়া হলো। যথাযথ অনুমতি নিয়েই তিনি প্রবেশ করলেন সদ্য স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গায়।১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধের প্রথম কমান্ড, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল চুয়াডাঙ্গায়। মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার্স ছিল চুয়াডাঙ্গা সদরের ৪ নম্বর ইপিআর হেডকোয়ার্টার্সে। বাংলাদেশ রেডক্রস সোসাইটিও সেখানেই প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক বিভাগ ও টেলিযোগাযোগ ব্যবস্থা এই জেলাতেই প্রথম প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রবল প্রতিরোধের মুখে পড়ে নাকাল হয় এই চুয়াডাঙ্গায় এবং সেখানেই সংঘটিত হয়েছিল শতাধিক সম্মুখ যুদ্ধ।ফিলিপ আলফঁনসি জীবনের ঝুঁকি নিয়ে রণাঙ্গনে দাঁড়িয়ে ধারণ করেন বহু মূল্যবান ভিডিওচিত্র। মুক্তিযুদ্ধের এসব দুর্লভ ভিডিওচিত্র আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অমূল্য সম্পদ। যুদ্ধের বিভীষিকা, মুক্তিযোদ্ধাদের অসম সাহসিকতা সেখানে পুরোপুরি উপস্থিত। তাঁর সেসব সাহসী প্রতিবেদন টেলিভিশনে প্রচারিত হওয়ার পর বিপুল সাড়া পড়ে যায় ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়। কিন্তু দুঃসময়ে আলফঁনসি বাংলাদেশে আসেন ও ভিডিওচিত্রের মাধ্যমে পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশের মুক্তিকামী মানুষের যুদ্ধের কথা তুলে ধরেন। এর ফলে পরবর্তী সময়ে ফরাসি জনগণ ও সরকার বাংলাদেশের পক্ষ নেয়। দুঃসাহসী সাংবাদিক আলফঁনসির ধারণকৃত আমাদের মুক্তিযুদ্ধের ভিডিওচিত্র আজও বিশেষ যত্নে রক্ষিত আছে ফ্রান্সের জাতীয় সংরক্ষণাগারে।আলফঁনসি তাঁর বর্ণাঢ্য জীবনে বহু দেশ ঘুরেছেন। বহু দেশের ভিসা রয়েছে তাঁর পাসপোর্টে। তারপরও সেই আলু কেটে বাংলাদেশের সিল দেওয়া ভিসা লাগানো পাসপোর্টটি পরম মমতায় বুকে আগলে ধরে রেখেছিলেন ৪৩ বছর। ২০১৪ সালে তিনি নিজে বাংলাদেশে গিয়ে তাঁর সেই পাসপোর্টটি মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদান করেন।ফিলিপ আলফঁনসি জন্মগ্রহণ করেন ফ্রান্সের জাতীয় দিবস, ১৪ জুলাই ১৯৩৯ তারিখে, প্যারিসে। জীবনবাজি রেখে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে যে কজন বিদেশি সাংবাদিক বিশ্বজনমত গঠনে অবদান রেখেছিলেন, তিনি তাঁদেরই একজন। একাত্তরের সেই ৩২ বছরের টগবগে তরুণ, আজ ৮২ বছর বয়স পার করেও সেই আলু দিয়ে তৈরি এক ঐতিহাসিক ভিসার কথা স্পষ্ট মনে রেখেছেন। আমাদের স্মৃতিতেও শ্রদ্ধায়, ভালোবাসায় অম্লান হোক মশিয়েঁ ফিলিপ আলফঁনসি, সেই আলুকাহিনি।
5
সিলেটে স্ত্রীকে হত্যার পর হাসপাতালে মরদেহ ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে খোকন মিয়া (৩০) নামের ব্যক্তির নামে। তবে অভিযুক্তের পরিবারের দাবি ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। এদিকে গৃহবধূর ভাইয়ের দাবি হত্যা করা হয়েছে তাঁর বোনকে।অভিযুক্ত খোকন মিয়া (৩০) সিলেটের মোগলাবাজার থানার দাউদপুর এলাকার তিরাশি গ্রামের লাল মিয়ার ছেলে।নিহতের পরিবারের বরাত দিয়ে মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে খোকন মিয়া তার স্ত্রী রুমী বেগমকে (২১) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রুমীকে মৃত ঘোষণা করেন। এরপরই হাসপাতাল থেকে উধাও হয়ে যান খোকন। খোকনের সঙ্গে আসা তার ভাইকেও খুঁজে পাওয়া যায়নি হাসপাতালে।রুমী বেগমের বাবার বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের সাহেব বাজার এলাকায়।রুমীর ভাই জুনেদ মিয়া জানান, দুই বছর আগে খোকনের সঙ্গে তাঁর বোনের পারিবারিকভাবে বিয়ে হয়। খোকন ও রুমীর সংসারে এক মেয়ে সন্তান রয়েছে।জুনেদ বলেন, বিয়ের পর থেকেই খোকন বিভিন্ন সময় যৌতুক দাবি করে রুমীকে নির্যাতন করতেন। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে যায়। গতকাল বুধবার সকালে আমার বোন মাকে ফোন করে বলেন, 'আমাকে বাড়িতে নিয়ে যাও। ওরা আমাকে মেরে ফেলবে।' অথচ বিকেলে আমার বোনের স্বামী খোকন ফোন করে বলেন, রুমী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তাঁরা রুমীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।' আমি এ হত্যার বিচার চাই।'ওসি মো. শামসুদ্দোহা জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। রুমীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, নাকি আত্মহত্যা করেছেন ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। তবে স্বামীর পালিয়ে যাওয়াটা রহস্যজনক। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
6
দেশজুড়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। শনিবার শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ৮২ হাজার ৭৯৪জন শিক্ষার্থী। আর অনুপস্থিত ছিল ৬৬ হাজার ১৯৪ জন। সারাদেশে ৩৮ জন শিক্ষার্থী অসুদায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে। এর মধ্যে ঢাকা বোর্ডে ২ জন, রাজশাহী বোর্ডে ৫ জন, কুমিল্লায় ২ জন, বরিশালে ৮ জন, দিনাজপুরে ১ জন, ময়মনসিংহে ১৮ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ জন। আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। প্রথম দিন পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। এদিন জেএসসির বাংলা এবং জেডিসির কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হবে আগামী ১৩ নভেম্বর। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিগত সময়ে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে মানুষে সঙ্গে প্রতারণা করেছে। প্রশ্ন ফাঁসের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। এবার এ ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যথেষ্ট সতর্ক রয়েছে। তিনি বলেন, এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, আশা করি ঘটবেও না। শিক্ষামন্ত্রী রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা পি এম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, এ কেন্দ্রে পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে। সব নিয়ম কানুন মানা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা কেন্দ্র পরিদর্শন করেছি। কেননা পরীক্ষার সময় পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের অসুবিধা হয়। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্রে ভালো প্রস্তুতি নিয়ে পাঠাবেন। তাহলে মেধা অনুযায়ী তাদের ফল আসবে। আপনারা যদি সন্তানের ভালো ফলাফলের জন্য অনৈতিক পদ্ধতি অবলম্বন করেন, তবে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল থেকে সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়। দেশের ২৯ হাজার ৭৩টি কেন্দ্রে এবছরের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
6
বাগদান সারলেন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। জন্মদিনে বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে এই তথ্য জানান তিনি। ফেসবুকে মিম লিখেছেন, ছয় বছর আগে আমরা একসঙ্গে চলতে শুরু করেছিলাম। আজকের দিনটি খুবই বিশেষ একটি দিন। চিরদিনের জন্য আজকের দিনটা শুরু হলো। নতুন একটি অধ্যায় শুরু হলো। অবশেষে বাগদান সম্পন্ন। বাগদানের খবর রাতে জানালেও অবশ্য আগে থেকেই জন্মদিনে এক বিশেষ খবর দেওয়ার ইঙ্গি দিয়েছিলেন এই নায়িকা। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন বিশেষ মানুষটিকে। তবে তার নাম পরিচয় প্রকাশ করেননি তিনি। ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের 'আমার আছে জল' সিনেমায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বর্তমানে মিমের হাতে রয়েছে 'ইত্তেফাক' ও 'অন্তর্জাল' সিনেমার কাজ। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত 'দামাল' ও 'পরাণ' সিনেমা।
2
অনশনরত পাটকল শ্রমিকদের ১১ দফা অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, সরকারের ভুল নীতি ও প্রশাসকদের দুর্নীতির কারণে পাট খাত আজ দুর্দশাগ্রস্ত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের চক্রান্তমূলক পরামর্শে সরকার পাটশিল্পকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রায়ত্ত পাট খাতকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে সরকার ভ্রান্তনীতি কার্যকর করছে। রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। পাটকল শ্রমিকদের ১১ দফা দাবির সমর্থনে এবং অনশনরত পাটকল শ্রমিক আবদুস সাত্তার ও সোহরাব হোসেনের মৃত্যুর প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। নেতারা বলেন, পাটশিল্পে ২০১৫ সালে ঘোষিত মজুরি কমিশন এখনও বাস্তবায়িত হয়নি। শ্রমিকদের ১৫ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। অবসরে যাওয়া শ্রমিক এখনও তাদের পিএফের টাকা পাননি। শ্রমিকদের বেলায় সরকার নিষ্ঠুর। তাদের পাওনা পরিশোধের টাকা নেই। কিন্তু আমলাদের সুযোগ-সুবিধা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। নেতারা আরও বলেন, শ্রমিকরা পাওনা মজুরির দাবিতে অনশন করে মৃত্যুবরণ করছেন- এটা সহ্য করা যায় না। আবদুস সাত্তার ও সোহরাব হোসেনের পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে। আর সরকার ১১ দফা দাবি কার্যকর না করলে পাটকল শ্রমিকদের ঘোষিত পুনরায় অনশন কর্মসূচির প্রতি বাম জোট একাত্ম থাকবে। পাটকল শ্রমিকদের দাবি আদায়ে গণসংগ্রাম গড়ে তোলার ঘোষণাও দেন নেতারা। বাম জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জোটের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহ আলম, রাজেকুজ্জামান রতন, জোনায়েদ সাকি, আবদুস সাত্তার, আকবর খান, ফখরুদ্দীন কবীর আতিক, শহিদুল ইসলাম সবুজ, খালেকুজ্জামান লিপন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাইফুল হক, মাহবুবুল আলম, বজলুর রশীদ ফিরোজ, মোশরেফা মিশু প্রমুখ। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে বাম জোট নেতারা মিছিল সহকারে বিজেএমসি কার্যালয়ের সামনে যান।
6
বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আজীবন বিপ্লবী কমরেড হায়দার আনোয়ার খান জুনো সম্প্রতি মৃত্যুবরণ করেন। ষাটের দশকের মধ্যভাগে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মেনন) এর একজন প্রথম সারির নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ১৯৭০ সালে সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৭০ সালের ২১ ফেব্রুয়ারি 'স্বাধীন গণতান্ত্রিক পূর্ব বাংলা' ঘোষণার অন্যতম উদ্যোক্তা ছিলেন। ২৬ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় আলোচকবৃন্দ এ অভিমত প্রকাশ করেন। বীর মুক্তিযোদ্ধা কমিউনিস্ট বিপ্লবী হায়দার আনোয়ার খান জুনো নাগরিক শোক সভা জাতীয় কমিটি আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক হারুন অর রশীদ। সভায় ভার্চুয়ালে বক্তব্য রাখেন কমরেড রাশেদ খান মেনন এমপি ও কমরেড হায়দার আকবর খান রনো। উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, মোস্তফা জামাল হায়দার, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আবুল হোসাইন, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন,মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, নাগরিক কমিটির প্রচার বিভাগের আহবায়ক মোস্তফা আলমগীর রতন, জুনোর মেয়ে অনন্যা লাবনী পুতুল, যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালে যুক্ত হন বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতিকুর রহমান সালু এবং সাবেক বিপ্লবী ছাত্র ইউনিয়নের সভাপতি আলী ইমাম, অস্ট্রেলিয়া থেকে অধ্যাপক আনিছুর রহমান। সভা সঞ্চালনা করেন জাতীয় কমিটির সদস্য সচিব শেখ রফিকুল বাবুল। শোক সভায় উদীচী আয়োজিত গণসঙ্গীত পরিবেশন করা হয়।
6
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস টিকা নিয়ে বড় রাজনীতি আছে, আমরা সেটার বাইরে না। সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের সম্পূর্ণ চাপ পড়েছে, ফলে মোবাইলে এসএমএস আসতে একটু দেরি হচ্ছে। অতি দ্রুতই এর সমাধান হবে। শনিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। খুরশীদ আলম বলেন, করোনা এভাবে আসবে এটা আমরা আগে জানতাম না। পরবর্তীতে আবারও কী হবে এই মুহূর্তে বলা মুশকিল। আমরা আশা করি, করোনার ঢেউ আর আসবে না। তারপরও আমরা প্রস্তুত থাকি। আবারও যদি আসে, আবারও যদি বাড়ে, তাহলে আমাদের যে ত্রুটি-বিচ্যুতিগুলো আগে ছিল সেগুলো সারিয়ে নিয়ে যেন করোনা মোকাবিলা করতে পারি। ডিজি বলেন, কবে, কখন, কোথায়, কী পরিমাণ টিকা আসছে, আপনারা দেখতে পেয়েছেন। টিকা পাওয়ার জন্য আমরা সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী আমাদের খালি চেক দিয়েছেন। তিনি বলেছেন, যত টাকা লাগে সেটা আমি দেব, আপনারা টিকা আনুন। আমরা চেষ্টা করছি টিকা আনার জন্য এবং টিকা আসছেও। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে আমরা ৬০ লাখ টিকা পাব। এরমধ্যে ফাইজারের টিকা ৩১ তারিখে বেশ কিছু আসার কথা রয়েছে। সাংবাদিকরা অনেক ঝুঁকির মধ্যে আছে মন্তব্য করে তিনি সংবাদকর্মীদের সাবধানে থাকতে বলেন। তিনি বলেন, রেজিস্ট্রেশনে অনেকের আগ্রহ ছিল না। এবার করোনা বেড়ে যাওয়ার পরে মানুষের আগ্রহ অনেক বেড়ে গেছে। এর আগে মহাপরিচালক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডা. কাজী শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
6
ফুচকা মানেই মসলাদার সেদ্ধ মটরদানা আর ডিমের পুরে ভরা মুচমুচে মুখরোচক খাবার। সঙ্গে থাকে লাল মরিচ টেলে গুঁড়ো করা ঝাল। এর সঙ্গে তেঁতুল-পানি। মুড়মুড় করে ভাঙো, ঝালে উহ-আহ করো, আর বলো-আরেকটু দাও। রাজধানীতে এবার এসেছে নতুন ঢঙের ফুচকা, যার মধ্যে চকলেটের স্বাদ।গোল গোল মুচমুচে পাপড়ির মধ্যে কত কী! একটি প্লেটের চারদিকে ছয়-সাতটি টুকরা সাজানো। মাঝে ছোট এক পাত্রে সস বা অন্য কিছু। দেখতেও প্রায় একই। রং ও স্বাদ ভিন্ন। ডেজার্ট বা মিষ্টিজাতীয় খাবার এই চকলেট ফুচকা। চকলেটপ্রেমীদের মধ্যে ভালোই সাড়া ফেলেছে। রাজধানীর হাতে গোনা কয়েকটি রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে এই ভিন্নধর্মী ফুচকা।মিরপুরের 'কফি এক্সপ্রেস' গত বছরের নভেম্বর থেকে চকলেট ফুচকা বিক্রি শুরু করে। বাঙালির চিরাচরিত ফুচকার আদলে নতুন স্বাদের এই খাবারের ধারণা এল কীভাবে?'কফি এক্সপ্রেস'-এর অন্যতম মালিক আল-মামুন তুহিন বলেন, ইন্ডিয়া বা পাকিস্তানে অনেকটা কাছাকাছি এ রকম একটা খাবার পাওয়া যায়। তবে টেস্ট আলাদা। চকলেটপ্রেমীদের নতুন কিছুর স্বাদ দিতেই এই ফুচকা।কী আছে এতে? তুহিন বলেন, খোলসটি তৈরি করা হয় ওয়াফেল বাটার দিয়ে। সাধারণ ফুচকার মতো এটিও মুচমুচে হয়। ভেতরে ডার্ক চকলেট, পিনাট বাটার, কলা দেওয়া হয়। এখানে টকের বদলে দেওয়া হয় চকলেট সস বা ভ্যানিলা আইসক্রিম। কফি এক্সপ্রেসে এক প্লেট চকলেট ফুচকার দাম পড়বে ২০০ টাকা।জনপ্রিয়তা নিয়ে চকলেট ফুচকার জন্য একটু ঢুঁ দেওয়া হলো ফেসবুকে। প্রতিক্রিয়া মিশ্র। তবে পছন্দ করার সংখ্যাই বেশি। মাইশা ইসলাম হঠাৎ একদিন ফেসবুকে দেখলেন চকলেট ফুচকার ছবি। চোখ কপালে ওঠার অবস্থা হয় তাঁর। তিনি বলেন, 'আমি চকলেট ভীষণ পছন্দ করি। কিন্তু চকলেটের যে ফুচকা ভার্সন হতে পারে, কল্পনাও করিনি। ছবি দেখেই খেতে চলে যাই। খারাপ লাগেনি।'মাইশা 'দ্য সুইটসিন কফিস' নামের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে তিনি খাবারটির স্বাদ আরও কীভাবে বাড়ানো যায়, সেটাও তাঁদের জানান। বন্ধুদেরকেও দিয়েছেন এই ভিন্ন খাবারটির স্বাদ।ধানমন্ডির দ্য সুইটসিন কফিস গত বছরের শেষ দিকে এই খাবারটি তৈরি করে। এখানকার ফুচকাটির উপকরণ আবার একটু আলাদা। চকলেট কেক, ডোরিও, নাটেলা ও ক্রিম চিজ দিয়ে তৈরি। ফল হিসেবে আপেলের টুকরা। টকের বদলে আইসক্রিম। এক প্লেট ১৮০ টাকা। রেস্তোরাঁর ম্যানেজার আবদুল করিম বলেন, মালিকদের একজন দেশের বাইরে গিয়ে এ রকম কোনো একটি খাবার খেয়েছিলেন। সেখান থেকেই তাঁদের চকলেট ফুচকার প্রচলন। তিনি বলেন, চকলেট যাঁরা ভালোবাসেন, তাঁরাই মূলত এটি খেতে আসেন।বাঙালি যেকোনো খাবারকেই নিজের মতো করে খেতে পছন্দ করে। স্ট্রবেরি, কাঁচা কলা ও আপেলকেও ভর্তা বানিয়ে খেয়েছে। চকলেট ফুচকাই বা বাদ যাবে কেন!
4
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরএ কে এম মমিনুল হক সাঈদকে পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদশে জারি করা হয়েছে। এ কে এম মমিনুল হক সাঈদ ঢাকা দক্ষিণযুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর তার নাম আলোচনায় আসে। জানা যায়, মমিনুল হক সাঈদ একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মতিঝিল এলাকায় গাড়ির চোরাই তেলের ব্যবসা করতেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতার আসার পর সাঈদও ডিগবাজি দেন। 'তেল সাঈদ' হিসেবে পরিচিত সাঈদ হয়ে ওঠেন যুবলীগ নেতা। মতিঝিল এলাকায় গড়ে তোলেন নিজস্ব ক্যাডার বাহিনী। নিয়ন্ত্রণে নেন পুরো মতিঝিল এলাকা। ওয়ান্ডারার্স ক্লাবসহ কয়েকটি ক্লাবে ক্যাসিনো জুয়ার অন্যতম হোতা সাঈদ ক্যাসিনোবিরোধী অভিযানের আগে থেকেই বিদেশে অবস্থান করছিলেন। চলমান অভিযানের কারণে তিনি দেশে ফিরছেন না বলে জানা গেছে। বর্তমানে তিনি অবস্থান করছেন সিঙ্গাপুরে।
6
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, 'পণ্যের দাম যেভাবে বেড়েছে, তা দ্রুত নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে ভ্যাট মাফ করে বিদেশ থেকে বিনাশুল্কে খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করা হবে।' আজ শুক্রবার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি ও সিন্ডিকেট করা যাবে না। কেউ সেটা করার চেষ্টা করলে সরকার কঠোরভাবে তা দমন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখবে।' প্রবাসী আওয়ামী লীগ নেতা গয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন। সূত্র : বাসস বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলি) আইন দ্রুত পাস করা, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়নসহ আট দফা দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি জানান তাঁরা। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত সমাবেশে বিএফইউজের আট দফা দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।সাংবাদিক নেতারা বলেন, সরকার সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড ঘোষণা করলেও বেশির ভাগ সংবাদমাধ্যম সেটি বাস্তবায়ন করছে না। দেশের পত্রিকাগুলোতে এ পর্যন্ত পূর্ণাঙ্গ ওয়েজবোর্ড বাস্তবায়ন হয়নি।তাঁরা বলেন, এমন কোনো পেশা নেই যেখানে বেতন কাঠামো বাস্তবায়নের জন্য আন্দোলন করতে হয়। সরকার শুধু সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠন করেই দায় সারছে। তা বাস্তবায়ন হচ্ছে কিনা মনিটরিং করছে না।অনেক মালিক সাংবাদিকদের ন্যায্য পাওনা না দিলেও তাঁদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন সাংবাদিক নেতারা। তাঁরা চট্টগ্রামের পত্রিকা মালিকদের আয়-ব্যয়ের হিসাব করার দাবি জানান। বলেন, হিসাব দেখলেই বোঝা যাবে তাঁরা গণমাধ্যমকর্মীদের কীভাবে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন।সিইউজে সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএফইউজে সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ ও রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, অর্থ সম্পাদক কাশেম শাহ, প্রচার সম্পাদক ইফতেখার ফয়সাল, বিএফইউজে সদস্য আজহার মাহমুদ, প্রণব বড়ুয়া অর্ণব, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা প্রমুখ।
6
ভারতে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে না।জাতিসংঘে ভারতের রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের সমালোচনার পরদিন মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজু একথা বলেন। কয়েক দিন আগে অবশ্য তিনিই সব রোহিঙ্গাকে ভারত থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছিলেন।দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার সে মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কিরণ বিজু বলেন, 'আমরা যা বলেছি, তা হলো প্রত্যেক রাজ্য সরকার অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিত করে তালিকা তৈরি করুক। ভারতে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার যে নিয়ম আছে, রোহিঙ্গাদের ব্যাপারেও তাই অনুসরণ করা হবে।'তিনি আরও বলেন, 'ভারত সরকার সব সময় শরণার্থীদের মানবিক দিক থেকেই বিচার করে থাকে। শরণার্র্থীদের জন্য যে নীতিমালা রয়েছে, তা অনুসরণ করে চলে।'এর আগে জাতিসংঘ রোহিঙ্গাদের ব্যাপারে ভারতের বক্তব্যের যে সমালোচনা করেছিল, প্রতিমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, 'জাতিসংঘ ভারতের নিরাপত্তার বিষয়গুলো আমলে না নিয়েই ওইসব মন্তব্য করেছে। ভারতে এখনও অনেক রোহিঙ্গা পরিবার রয়েছে।'এরইমধ্যে ভারতের পত্রিকা 'দ্য হিন্দু' এক প্রতিবেদনে বলেছে, ভারত বাংলাদেশের চাপেই রোহিঙ্গানীতি পরিবর্তন করেছে। প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক ভারত মহাসাগরের উপকূলের দেশগুলোর সম্মেলনের ফাঁকে ভারতকে রোহিঙ্গা সমস্যা সমাধানে উদ্যোগী হতে বলেন। এরপর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোয়াজ্জেম আলী ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের সঙ্গে দেখা করে ফের চাপ দেন।এদিকে, ভারতে আশ্রিত দুই রোহিঙ্গা মোহাম্মদ সলিমউল্লাহ ও মোহাম্মদ শাকির রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট মঙ্গলবার এ বিষয়ে সরকারের মতামত জানতে চেয়ে নোটিশ জারি করেছেন। ১৮ সেপ্টেম্বর মামলার শুনানি শুরু হবে।মিয়ানমারকে ভারত কোনো চাপ দিয়েছে কি-না-এ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'সুপ্রিম কোর্টে ভারত সরকারের ঘোষিত নীতি অনুসরণ করেই মত দেওয়া হয়েছে।'
3
হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের সালমান শাহ নামের এক ব্যক্তিকেহত্যার মামলায় বিএনপি নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন বিএনপি নেতা, সাবেক ইউপি সদস্য রিহান উদ্দিন রায়হান (৫২) এবং তার ভাই বিরাম উদ্দিন। হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ রবিবার দুপুরে তাদের জয়নগর থেকে গ্রেফতার করে। রিহান উদ্দিন রায়হান হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মৃত তাজ তাজিদ আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের সালমান শাহ হাঁসের খামার দিয়ে ব্যবসা করতেন। গত ২১ অক্টোবর রত্না নদীর বিলের পাড়ে সালমান শাহ তার খামারের হাঁস নিয়ে গেলে প্রতিপক্ষ তাকে বাধা দেয়। তার নৌকাও ছিনিয়ে নেয়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সালমান শাহকে আসামিরা বিলের মাঝেই বেধড়ক মারপিট করে, গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় সালমান শাহের চাচা ইস্কান্দর ভান্ডারী হবিগঞ্জর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হত্যা মামলা করেন। এই মামলায় বিএনপি নেতা রিহান উদ্দিন রায়হানের ভাই বিরাম উদ্দিন এজাহারভুক্ত আসামি এবং রিহানও গং আসামি হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করা হয়। মামলার বাদী ইস্কান্দর ভান্ডারী জানান, রিহান উদ্দিন রায়হান এই মামলা আপস এবং প্রত্যাহারের জন্য তাদের চাপ ও হুমকি দিচ্ছিলেন। আসামিদের গ্রেফতার করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
সিরিয়ায় যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে অভিযুক্ত দেশটির ব্রিগেডিয়ার জেনারেল খালেদ হালাবিকে অস্ট্রিয়ায় পালাতে ও রাজনৈতিক সহায়তা পেতে সহায়তা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সোমবার ইউরোপের এক জেষ্ঠ বিচারিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটেনের দ্য টেলিগ্রাফ। ২০১৪ সালে হালাবিকে সিরিয়া থেকে পালাতে সহায়তা করে বিদেশে সক্রিয় ফরাসি গোয়েন্দা সংস্থা ডিজিএসই। তারা ভেবেছিল, যুদ্ধে সিরিয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরাজিত হলে হালাবিকে ব্যবহার করতে পারবে তারা। তবে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ থাকায় জেনেভা কনভেনশনের আওতায় তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি ফরাসি সরকার। এছাড়াও যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলার কার্যক্রমও শুরু হয়। ইউরোপের ওই বিচারিক সূত্র অনুসারে, ফ্রান্সের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর মোসাদের সঙ্গে যোগাযোগ করেন হালাবি। হালাবির গুরুত্ব বিবেচনায়, তাকে আশ্রয় পাইয়ে দিতে অস্ট্রিয়ার আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিভিটির সঙ্গে যোগাযোগ করে মোসাদ। টেলিগ্রাফের ওই প্রতিবেদন অনুসারে, ফ্রান্সের যুদ্ধাপরাধ বিষয়ক ইউনিট হালাবির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত চালু করলে তাকে ফ্রান্স থেকে অস্ট্রিয়ায় নিয়ে যায় ইসরায়েলি ও অস্ট্রিয় এজেন্টরা। ২০১৫ সালে তাকে আশ্রয় দেয় অস্ট্রিয়া। ভিয়েনায় একটি এপার্টমেন্ট ও ব্যাপক সরকারি সুবিধাও দেওয়া হয় তাকে। এর পাশাপাশি মোসাদের কাছ থেকে প্রতি মাসে ৬ হাজার ডলার করে পেতেন তিনি। ২০১৭ সালে হালাবিকে খুঁজে বের করতে ইউরোপোলকে অনুরোধ করে। ২০১৮ সালে হালাবির এপার্টমেন্টে অভিযান চালায় অস্ট্রিয় পুলিশ। কিন্তু তাকে সেখানে খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে এখন অবদি তিনি নিখোঁজ রয়েছেন। প্রশ্ন হলো, তিনি কি তাহলে অস্ট্রিয়া থেকেও পালিয়েছেন? যদি তা-ই হয়, এবার তাকে পালাতে সহায়তা করলো কারা? বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
নওগাঁর আত্রাইয়ে ব্রিজ থেকে পড়ে শফির মণ্ডল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা মৈত্রীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শফির একই ইউনিয়নের দিঘা সরদারপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ব্রিজে বসেছিলেন শফির। এ সময় হঠাৎ মাথা ঘুরে ব্রিজ থেকে নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
6
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, 'ভারত কেবল নিকটতম প্রতিবেশীই নয়, বাংলাদেশের পরীক্ষিত বন্ধুও।' বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 'মহাবিজয়ের মহানায়ক' প্রতিপাদ্যে অনুষ্ঠাতের দ্বিতীয় পর্বে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, 'স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন। কিন্তু এই স্বাধীনতা হঠাৎ করেই আসেনি। এর পেছনে রয়েছে শোষণ, নির্যাতন ও বঞ্চনার দীর্ঘ হতিহাস। হাজার বছরেরও বেশি সময় শোষণ-বঞ্চনা, নির্যাতন-নিপীড়নের দুঃসহ পথ অতিক্রম করলেও বাংলা ভাষাভাষী এ জনপদের মানুষের কোনো স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র ছিল না।' 'স্বাধীনতাকে অর্থবহ করতে হলে স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিটি কাজে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সবক্ষেত্রে নীতি-নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠার পাশাপাশি যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে,'- যোগ করেন রাষ্ট্রপতি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
'মানিকে মাগে হিথে' গেয়ে আলোচনায় আসেন গায়িকা ইয়োহানি ডি সিলভা। এবার জানা গেল, বলিউড নতুন ছবি 'শিদ্দাত'র টাইটেল ট্র্যাকে শোনা যাবে তার গলা। নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবে ভিডিও সহকারে সেই গানের অংশ বিশেষ শেয়ার করেছেন ইয়োহানি নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়োহানি বলেছিলেন, 'বলিউড সিনেমার প্রচ- ভক্ত আমি। আমার খুব ভালো লাগে হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে সে সব গানও গাই। আমার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান করার।' এর পরপরই তার সেই ইচ্ছে পূরণ হলো। এদিকে আজ গুরুগ্রাম ও আগামী ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করতে চলেছেন এ শিল্পী। উল্লেখ্য, তার গাওয়া 'মানিকে মাগে হিথে' শ্রীলঙ্কা ছাড়াও ভারত-বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই গানটি শেয়ার করেছেন তাদের সোশ্যাল হ্যান্ডেলে। ইয়োহানির শুরু ইউটিউব দিয়েই। তার প্রথম গান 'দেভিয়াঙ্গি'। তিনি নিজেই গান লেখেন, সুর করেন। নিজ দেশে র্যাপার হিসেবে বেশ খ্যাতি তার। সুর-সংগীতের পাশাপাশি ইয়োহানি সংগীত প্রযোজকও। পেয়েছেন একাধিক পুরস্কার। নিজ দেশ শ্রীলঙ্কায় তাকে বলা হয় র্যাপ কুইন।
2
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির প্রেস সেক্রেটারির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন দুই দেশের প্রেসিডেন্ট। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে নিজের অ্যাকাউন্টে সংক্ষিপ্ত একটি ভিডও প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, রাশিয়ান সৈন্যদের কাছে আত্মসমর্পণ করার জন্য সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন এমন গুজব মোকাবিলার প্রচেষ্টায় তিনি কিয়েভের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের মায়দান স্কয়ারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কিয়েভের ত্রয়েশ্চিনা এলাকা থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভের কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা গেছে।আজ শনিবার সকাল থেকেই কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি জানায়, কিয়েভের মায়দান স্কয়ারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কিয়েভের ত্রয়েশ্চিনা এলাকা থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।রাশিয়া-ইউক্রেন সংকট: সামরিক শক্তিতে ইউক্রেন কতটা পিছিয়েপ্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভের কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা গেছে।ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা এলাকায় ৫০টিরও বেশি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ দখল করতে চারপাশ থেকে হামলা করেছে রাশিয়া।ইউক্রেন কি আরেক সিরিয়া হবে?কিয়েভের পেরেমোহি অ্যাভিনিউতে গাড়ির ধ্বংসাবশেষ ও জ্বলন্ত আগুন দেখা গেছে।ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডায় থাকা পুতিন-লাভরভের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র পুতিন-লাভরভের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।রাশিয়া-ইউক্রেনসম্পর্কিত খবর আরও পড়ুন:যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া: কার সামরিক শক্তি কেমনরাশিয়া-ইউক্রেন সংকট যেভাবে যুদ্ধে গড়ালতুমুল যুদ্ধ চলছে কিয়েভেরাশিয়ার ৫টি বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনেরইউক্রেনে সেনা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবেইউক্রেনে হামলার ঘোষণার পর বাড়ল তেলের দামযুক্তরাজ্য ও তার মিত্ররা ইউক্রেনের পাশে থাকবেরাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবেইউক্রেনে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া
3
গঙ্গাচড়ার বড়াইবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এসএসসি প্রস্তুতি পরীক্ষার নামে আদায় করা অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ফেরত দেওয়া হয়েছে। গতকাল রোববার বিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা এই তথ্য জানান।পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নিয়ে ২ এপ্রিল আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় ১৫৭ শিক্ষার্থীর অতিরিক্ত ফির টাকা ফেরত দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন।শিক্ষার্থীরা জানান, পত্রিকায় খবর প্রকাশের পর প্রধান শিক্ষক গত বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে ২০০ টাকা করে ফেরত দেন।অভিভাবক লাভলু ইসলাম বলেন, 'স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের মাধ্যমে এসএসসি প্রস্তুতি পরীক্ষার নামে ৫০০ টাকা করে ফি নেন। পরে পত্রিকায় খবর প্রকাশ হলে গত বৃহস্পতিবার আলমগীর স্যার বাচ্চাদের স্বাক্ষর নিয়ে ২০০ টাকা করে ফেরত দেন।'টাকা ফেরত দেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, 'বাচ্চাদের মতামত নিয়েই আমরা প্রস্তুতি পরীক্ষা নিয়েছিলাম। তাদের মতামত নিয়েই আমরা ৫০০ টাকা করে ফি নির্ধারণ করি। পরে তারা আপত্তি করলে আমরা ২০০ টাকা করে ফেরত দেই।'এ নিয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম বলেন, 'পত্রিকায় খবর প্রকাশের পর ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) স্যারের নির্দেশে আমি প্রধান শিক্ষকে অতিরিক্ত ফি হিসেবে নেওয়া টাকা ফেরত দিতে বলি।'
6
হঠাৎ করেই স্যোশাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি টুইটারে জানান, এক সপ্তাহে তিনি টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা ভেবেছিলেন।তার এই টুইটের পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, প্রধানমন্ত্রী মোদির এই টুইট সবাইকে চিন্তিত করেছে। কারণ এটি ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাবনা হতে পারে। টুইটারে তিনি বলেন, নরেন্দ্র মোদি ভালো করেই জানেন, সোশ্যাল মিডিয়াও ভাল এবং ইতিবাচক। দরকারি বার্তা পাঠানোর জন্য এটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। এটি ঘৃণা ছড়িয়ে দেওয়ার মত কথা নয়। স্বদেশি জাগরণ মঞ্চের অশ্বিনী মহাজনের টুইট করেছেন, কখনও এভাবে ছেড়ে দেবেন না। বরং টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের দেশি সংস্করণ তৈরিতে সহায়তা করুন। প্রধানমন্ত্রী মোদির সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার্স রয়েছেন, ট্যুইটারে তার ফলোয়ার সংখ্যা ৫৩ দশমিক ৩ মিলিয়ন, ফেসবুকে ৪৪ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৩৫ দশমিক ২ মিলিয়ন ফলোয়ার রয়েছেন তার।
3
চলতি বিশ্বকাপের মধ্যেই ২০২২ কাতার বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা করলো ফিফা। তবে টুর্নামেন্টের সময়সূচি সবাইকে চমকে দিয়েছে। কারণ প্রথমবারের মতো শীতকালে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে প্রথম থেকেই বিতর্কের মুখে ফিফা। আর এবার ক্রীড়াসূচিও চিন্তায় ফেলল ক্লাব ফুটবলকে। কাতারের কাঠফাটা গরমের কথা মাথায় রেখেই শীতকালে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। গরমে সাধারণত তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরেই। শীতে সে দেশের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। শুক্রবারই শীতকালীন বিশ্বকাপ আয়োজনের খবর নিশ্চিত করে জানিয়ে দেয়া হলো, ২০২২ সালের ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল ১৮ ডিসেম্বর। আর এখানেই দেখা দিয়েছে সমস্যা। কারণ মৌসুমের এই সময়টায় ক্লাব ফুটবলের লিগগুলো চলতে থাকে পুরোদমে। তাই বিশ্বকাপের সাথে মিলিয়ে কীভাবে ক্লাব ফুটবলের ক্রীড়াসূচি তৈরি হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইংল্যান্ড দলের সাবেক তারকা গ্যারি লিনেকার ক্রীড়াসূচির বিরোধিতায় সরব হয়েছেন ইতোমধ্যেই। তিনি বলেন, "২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর বিশ্বকাপ হবে। কিন্তু গরমকালেই মানুষ বিশ্বকাপ দেখতে অভ্যস্ত। শীতকালের ক্লাব মৌসুমে নয়। তাই আবার বিশ্বকাপের জন্য আট বছর অপেক্ষা করতে হবে।" সাধারণত জুন-জুলাই মাসেই বিশ্বকাপের আসর বসে। সেইভাবেই টুর্নামেন্ট শেষ হলে শুরু হয় ক্লাব ফুটবলের মৌসুম। কিন্তু আগামী বিশ্বকাপে তেমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই ক্রীড়াসূচি নিয়ে অসন্তোষ রয়েই গেল। এদিকে রাশিয়ার মতোই আগামী বিশ্বকাপেও শেষবারের জন্য ৩২টি দেশ অংশ নেয়ার কথা। কারণ ২০২৬ কানাডা-মেক্সিকো তথা আমেকিরা বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে বলে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো বলেন, "কাতারেও ৪৮টি প্রতিযোগী দলকে দেখা যেতে পারে। সে নিয়ে আয়োজক দেশের সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।"
12
দুস্থ ও অসচ্ছল পরিবারের সুবিধার্থে ২০১৬ সালে চালের কেজি ১০ টাকা দরে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হয়। গত বছর এই কর্মসূচির কার্ডের তালিকা সংশোধনে নির্দেশনা দেয় খাদ্য অধিদপ্তর। গত সেপ্টেম্বর মাসে চাল বিতরণের আগে সংশোধিত তালিকা জমা দেওয়ার কথা থাকলেও চারঘাটে এখনো কার্যকর হয়নি।জানা যায়, চারঘাটে শুরু থেকে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা তৈরিতে অনিয়ম ধরা পড়ে। ২০২০ সালে উপজেলা কমিটির উদ্যোগে অযোগ্য কিছু নাম কাটা গেলেও অনেক সচ্ছল ব্যক্তির নাম থেকে যায় তালিকায়।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে এ সুবিধা চালু হওয়ার পর অনেক উপকারভোগী মারা গেছেন। ওই সময় গরিব থাকলেও এ পাঁচ বছরে আবার অনেকের সচ্ছলতা ফিরেছে। তালিকায় ভুয়া বা ধনীদের নামও থাকতে পারে। এসব নাম বাদ দিয়ে সঠিক তালিকা প্রস্তুতের জন্য গত বছরের মাঝামাঝি মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসে। ওই অনুযায়ী ২ সেপ্টেম্বরে ইউপি চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়। এরপর আরও দুই-তিন দফা চিঠি পাঠানো হয়েছে। বারবার তাগাদা দেওয়ার পর ছয়টি ইউনিয়নের মধ্যে তিনজন চেয়ারম্যান কিছু কার্ড সংশোধনের তালিকা করেছেন।আরও জানা গেছে, চারঘাট সদর ইউনিয়নের ১ হাজার ৫০ উপকারভোগীর মধ্যে ১৬টি, ভায়াললক্ষ্মীপুর ইউনিয়নের ১ হাজার ২৯০ কার্ডের মধ্যে ৯টি ও ইউসুফপুরের ১ হাজার ৪৮০টি কার্ডের মধ্যে ১৪টি কার্ডের সংশোধনের জন্য তালিকা জমা দিয়েছেন সংশ্লিষ্ট চেয়ারম্যানরা। অথচ শলুয়া ইউনিয়নের ১ হাজার ৪০০টি, সরদহ ইউনিয়নের ১ হাজার ৩টি এবং নিমপাড়া ইউনিয়নের ১ হাজার ৫৭৫টি কার্ডের একটিরও সংশোধনী তালিকা জমা পড়েনি।এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, চেয়ারম্যানদের বারবার তাগাদা দিলেও তাঁরা তালিকা জমা দেয় না। সর্বশেষ গত ৯ মার্চ উপজেলা খাদ্য কমিটির মিটিং শেষে ইউনিয়নের সচিবদের আবারও তালিকা প্রণয়নের কথা জানানো হয়েছে।তবে উল্টো কথা বলছেন চেয়ারম্যানেরা। নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, 'আমি নবাগত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছি। কিন্তু খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা সংশোধন করা যায় কিনা এ বিষয়ে আমার কিছুই জানা নেই। অনেক সুবিধাভোগী মারা গেছেন বলেও তাঁদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। কিন্তু তালিকা সংশোধনের ব্যাপারে কিছুই করতে পারিনি। কারণ এমন নির্দেশনা আমি পাইনি।'এদিকে সব ইউনিয়নে তালিকা সংশোধন না হলেও এই মাসে (মার্চে) বিতরণের জন্য খাদ্য গুদাম থেকে চাল তুলছেন পরিবেশকেরা। চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে কেউ কেউ পুরোনো তালিকায় চাল বিতরণের উদ্যোগ নিয়েছেন।এ বিষয়ে খাদ্য বান্ধব কর্মসূচির উপজেলা কমিটির সদস্যসচিব ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মলিউজ্জামান বলেন, 'কেউ মারা গেলে কিংবা একাধিক সরকারি সুবিধাভোগী হলে তালিকা সংশোধনের জন্য বলা হয়েছে। আমরা চিঠি দিলেও মাত্র তিন ইউনিয়নের তালিকা হাতে পেয়েছি। বাকিদের বারবার জানালেও সংশোধনী তালিকা পাঠায়নি।'
6
যুক্তরাষ্ট্রের আইন পরিষদ কংগ্রেসের ৭৩ সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের প্রণীত ইসরাইলের প্রতি পক্ষপাতিত্বমূলক নীতি পরিবর্তনের আহ্বান জানিয়ে এক চিঠি দিয়েছেন। ডেমোক্রেট দলীয় এই সদস্যরা চিঠিতে ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের বিষয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সমর্থনমূলক নীতি পরিবর্তন করার আহ্বান জানান। বুধবার কংগ্রেস সদস্যদের পাঠানো এই চিঠিতে বাইডেনের প্রতি ট্রাম্পের 'শতাব্দীর সেরা চুক্তির' মধ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেয়ার আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয়, 'সহিংসতার বিস্তার দুঃখজনকভাবে স্মরণ করিয়ে দেয় ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতের সামরিক উপায়ে কোনো সমাধান নেই এবং শুধু কূটনীতিক ভাবে নাগরিক ও রাজনৈতিক অধিকার, নিরাপত্তা ও আত্ম-নিয়ন্ত্রণাধিকারে উভয় জনগণকে নিশ্চিয়তা দানকারী দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে অগ্রসর হওয়ার মাধ্যমেই তার সমাধান হতে পারে।' প্রতিনিধি পরিষদ সদস্য গ্যারি কনোলি, পিটার ওয়েলচ ও জেন শাকাওস্কির নেতৃত্বে এই কংগ্রেস সদস্যরা এই চিঠিতে জেরুসালেমে মার্কিন কনস্যুলেট খোলা, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাজস্ব বিভাগের নির্দেশনায় আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে অন্তর্ভূক্তকরণ এবং পূর্ব জেরুসালেম ও ফিলিস্তিন ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরোধিতার জন্য আহ্বান জানান। সূত্র : মিডল ইস্ট মনিটর
3
চলতি ২০২১-২২ অর্থবছরে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রাপ্তিতে নতুন করে আরও চারটি খাত যুক্ত হচ্ছে। খাত চারটি হলো দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও বাইসাইকেলের যন্ত্রাংশ, এমএস স্টিল পণ্য ও সিমেন্ট শিট। প্রতিটি পণ্য রপ্তানির বিপরীতে ৪ শতাংশ সহায়তা দেওয়া হবে। নতুন এ চার পণ্য যুক্ত হওয়ার ফলে এখন নগদ সহায়তাপ্রাপ্ত রপ্তানি পণ্যের সংখ্যা হবে ৪২। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ গতকাল সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পাশাপাশি চলতি অর্থবছর থেকে ব্যক্তিপর্যায়ের ফ্রিল্যান্সারদেরও ৪ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। তবে এই সহায়তা পাওয়ার জন্য আয় যে দেশে এসেছে, তার সত্যতা নিরূপণে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ছাড়পত্র লাগবে। ফ্রিল্যান্সারদের অর্থ দেশে আসার ৩৬০ দিনের মধ্যে নগদ সহায়তার জন্য আবেদন করতে হবে। দেশের বাইসাইকেল রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে মেঘনা গ্রুপ। ১৯৯৬ সালে ঢাকার তেজগাঁওয়ে সরকারি কারখানা কিনে সেখানে বাইসাইকেল তৈরি করছে প্রতিষ্ঠানটি। মেঘনা গ্রুপের পরিচালক মো. লুৎফুল বারী প্রথম আলোকে বলেন, সাইকেলের কাঁচামাল আনতে ১৫-৪৫ শতাংশ শুল্ক দিতে হয়। সেই হিসাবে ৪ শতাংশ নগদ সহায়তা দিয়ে কিছুই হবে না। শুল্ক কমিয়ে বা ১৫ শতাংশ নগদ সহায়তা দিলে বাইসাইকেল উৎপাদকেরা প্রকৃত সুবিধা পেত। বর্তমানে মেঘনার পাশাপাশি প্রাণ-আরএফএল গ্রুপ, আলিটা, ফায়ার-ফক্স ও জার্মান বাংলা কোম্পানি বাইসাইকেল রপ্তানি করে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে নতুন চার খাতকে যুক্ত করার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলের পণ্য রপ্তানিতেও নগদ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষায়িত অঞ্চলের (বেজা, বেপজা ও হাইটেক পার্ক) বিদ্যমান সহায়তার আওতা বাড়ানো হয়েছে। বিদ্যমান সুবিধা ছাড়াও বিশেষায়িত অঞ্চলের 'এ' টাইপ ও 'বি' টাইপ প্রতিষ্ঠানের প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানির বিপরীতে ৪ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা সহায়তা পাবে। এ ছাড়া ফ্লোট গ্লাস শিট, ওপাল গ্লাস ওয়্যার, কাস্ট আয়রন ও অ্যালুমিনিয়াম ইঞ্জিনিয়ারিং পণ্য, হালকা প্রকৌশল পণ্য রপ্তানি ভর্তুকির জন্য বিবেচিত হবে। পাশাপাশি উচ্চ প্রযুক্তিসম্পন্ন পণ্য (কম্প্রেসর) এবং এইচসিএফসিমুক্ত রেফ্রিজারেটর ইলেকট্রনিক পণ্য হিসেবে কনজিউমার ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স খাতের আওতায় রপ্তানি ভর্তুকি পাবে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রযোজ্য সব খাতে নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকি/প্রণোদনা সহায়তাপ্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট রপ্তানির বিপরীতে ন্যূনতম ৩০ শতাংশ দেশীয় মূল্য সংযোজন থাকতে হবে। আর নগদ সহায়তার জন্য ১৮০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
0