text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ভারতের 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ' আরএসএস'কে 'দেশপ্রেমিকদের ব্যাড' বলে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। সংঘটির সঙ্গে বিজেপি সরকারের সম্পর্ক নিয়ে বিরোধী কংগ্রেস দলের আক্রমণের সমালোচনা করে গতকাল দিল্লিতে 'অাজেন্ডা অাজ তাক' নামে এক প্রোগ্রামে একথা বলেন বিজেপির ওই নেতা। খবর দ্য হিন্দুর কংগ্রেস নেতা অশ্বীনী কুমার এর আগে অভিযোগ করেন যে, ক্ষমতাসীন বিজেপি সরকার আরএসএস'র নির্দেশে দেশে বিভক্তির রাজনীতি করছে। কংগ্রেসের এ নেতার এমন অভিযোগের জবাবেই গড়কড়ি আরএসএসকে 'ব্যান্ড অব প্যাট্রিয়টস' বলে মন্তব্য করেন। 'ন্যাশনাল হেরাল্ড' পত্রিকার মামলায় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীরকে আদালতে হাজির হওয়ার নির্দেশের পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাপ রয়েছে বলে দলটির অভিযোগকে বিচার ব্যবস্থার প্রতি অবজ্ঞাও বলেও মন্তব্য করেন গড়কড়ি।
বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর ২০১৫/শরীফ | 3 |
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবত তিনি কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার বাদ জহর শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রাম ডোমসারের কোয়ারপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে গভীর শোক প্রকাশ করেছেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
ঢেঁড়শে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি রয়েছে। এছাড়া পর্যাপ্ত আয়োডিন, ভিটামিন এ এবং বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে। ফলে ঢেঁড়শ চাষ করলে অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে শারীরিক উপকারিতাও রয়েছে। কমবেশি সারা বছরই খাওয়া হলেও ঢেঁড়শের পুষ্টিগুণ সম্পর্কে অনেকেরই হয়তো জানা নেই। পুষ্টিগুণে ভরপুর এ সবজির রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা- ঢেঁড়শের স্বাস্থ্য উপকারিতা: কোলন ক্যানসারের ঝুঁকি কমায়: ঢেঁড়শের উচ্চমাত্রার অ্যান্টি-অক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি রেডিকেলসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এ ছাড়া আরও প্রয়োজনীয় মিনারেল যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ; যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। ক্ষতিকর কোলেস্টেরল কমায়: ঢেঁড়শের মধ্যে রয়েছে সলিউবল ফাইবার (আঁশ) পেকটিন; যা রক্তের ক্ষতিকর কোলেস্টেরলকে কমাতে সহায়তা করে এবং অ্যাথেরোসক্লোরোসিস প্রতিরোধ করে। ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে: ঢেঁড়শ ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু পুনর্গঠনে ও ব্রণ দূর করতে সাহায্য করে। বিষণ্ণতা দূর করে: ঢেঁড়শ বিষণ্ণতা, দুর্বলতা এবং অবসাদ দূর করতে সহায়তা করে। দৃষ্টি ভালো রাখে: ঢেঁড়শে আছে বেটা ক্যারোটিন, ভিটামিন এ, অ্যান্টি-অক্সিডেন্ট, লিউটিন; যা চোখের গ্লুকোমা, চোখের ছানি প্রতিরোধে সহায়তা করে। বিডি-প্রতিনিধি/সালাহ উদ্দীন | 4 |
দক্ষিণ আফ্রিকা সফরসহ সব ধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাকিব আল হাসানের ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, 'আমরা চাই সাকিব সব সংস্করণের ক্রিকেটেই খেলুক। কিন্তু সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেওয়া ঠিক হবে না। সে কথা বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।' তবে সম্প্রতিতিনি জানান, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না তিনি। শুধু তা-ই নয়, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট হতে একটা বিরতিও চেয়েছিলেন সময়ের সেরা এই অলরাউন্ডার। বিডি প্রতিদিন/এমআই | 12 |
রাজধানীর লালবাগের একটি কারখানায় তৈরি করা হচ্ছে বহুল পরিচিত শিশুখাদ্য ভেজাল কিন্ডারজয় চকলেট। কোনো ধরনের অনুমোদন ও কারখানা কেমিস্ট ছাড়াই বহুল পরিচিত এই শিশুখাদ্য নকল করা হচ্ছিল বলে জানা গেছে। আজ বুধবার বিকেলে লালবাগের জগন্নাথ সাহা রোডের 'কিডস ফুড' নামে একটি কারখানায় অভিযান চালিয়ে এমন চিত্র দেখতে পায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল শিশুখাদ্য তৈরির ওই কারখানাটির মালিক অশি উদ্দিন শিমুলকে ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়। ডিবি লালবাগ বিভাগের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে কিন্ডারজয় চকলেট তৈরির সরঞ্জামাদিসহ কারখানাটি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
আগামী অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে হবে তিন হাজার সাত মার্কিন ডলার। এমন আশাই প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। বর্তমান সরকারের অর্জন প্রসঙ্গে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, মাথাপিছু আয় ২০০৫-২০০৬ অর্থবছরে ছিল ৫৪৩ মার্কিন ডলার, যা বৃদ্ধি পেয়ে এখন দুই হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। অনুদান ছাড়া এবারের বাজেটের ঘাটতি দুই লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির সাড়ে ৫ শতাংশের সমান। আর অনুদানসহ বাজেট ঘাটতির পরিমাণ দুই লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা জিডিপির পাঁচ দশমিক ৪০ শতাংশের সমান। আরও পড়ুন : বাজেটে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা আগামী অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট চার লাখ ৩১ হাজার ৯৯৮ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশ কয়েকটি খাতে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। | 0 |
আগামীকাল বুধবার ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে কারণে রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ফলে এদিন এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মঙ্গলবার জাতীয় সংসদের সামনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। মোহা. শফিকুল ইসলাম বলেন, কেউ পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন। পুলিশ পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। কোনো শিক্ষার্থী যেন পরীক্ষা মিস না করে। যেহেতু অনেক সড়কই বন্ধ থাকবে, তাই অনুরোধ করছি পরীক্ষার দিন সময় হাতে নিয়ে বের হবেন। ডিএমপি কমিশনার আরও বলেন, বিজয় দিবস উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চায় পুলিশ। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরাজিত ভিপি প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নির্বাচন পরবর্তী ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ( ১৬ মার্চ ) গণভবনে ডাকসুর নব নির্বাচিত নেতৃবৃন্দ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের সময় তিনি বলেছেন, 'শোভন যথাযথ রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ রেখেছে। ভবিষ্যতে সে ও আরও ভালো স্থানে যাবে।' প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'ডাকসু নির্বাচনে হেরে যাবার পরে শোভন আমার কাছে এসেছিল। আমি শোভনকে বলেছি, ভোটে হেরেছো, এবার যাও তাকে ( নুরুল হক নুর ) অভিনন্দন জানাও। সে তাই করেছে।' 'আমি শোভনকে ধন্যবাদ জানাই। শোভন যা করেছে তা রাজনৈতিক নেতৃত্বের আসল বৈশিষ্ট্য। নির্বাচনে হার-জিত থাকবেই কিন্তু তা মেনে নিয়েই চলতে হবে,' বলেন শেখ হাসিনা। শোভনের পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, 'শোভনের পুরো পরিবারকে আমি চিনি। ওর দাদা গণপরিষদের সদস্য ছিলেন। ওর বাবা উপজেলার চেয়ারম্যান। শোভনের পরিবারের সকলেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। 'তার রাজনৈতিক দূরদর্শিতার কারণে সে ভবিষ্যতে আরও ভালো জায়গায় যাবে, যোগ করেন প্রধানমন্ত্রী। গত ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ সভাপতি ( ভিপি ) পদে লড়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক নুরের কাছে পরাজিত হন শোভন। এরপর ১২ মার্চ তিনি ক্যাম্পাসে গিয়ে পরাজয় মেনে নিয়ে, নুরকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে একসাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় দুই ছাত্র নেতা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন এবং একে অন্যকে জড়িয়ে ধরেন। যা দেশের সকল গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়। এবং রাজনৈতিক সামাজিক সকল মহলেই প্রশংসা পায়। আরো পড়ুন :সাক্ষাত করে প্রধানমন্ত্রীকে যা বলেছেন নুরনয়া দিগন্ত অনলাইন ১৬ মার্চ ২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে গণভবনে গিয়েছিলেন শনিবার বিকেলে।প্রধানমন্ত্রীর সাথে জীবনের প্রথম সাক্ষাতে নিজের মৃত মায়ের প্রতিচ্ছবি পেয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকের শুরুতে হল সংসদের নির্বাচিত জিএসরা বক্তব্য দেন। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে বক্তব্য দেন ভিপি নূরুল হক নূর। বক্তব্যের ফাঁকে আপ্লুত হয়ে পড়েন তিনি। নূর বলেন, 'ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। আপনাকে (শেখ হাসিনা) দেখে আমার মৃত মায়ের কথা মনে হচ্ছে। আপনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই।' এ সময় প্রধানমন্ত্রী নূরকে তার পাশে বসান। বসার আগে তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পা ছুঁয়ে সালাম করেন। বিকেল সোয়া ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে যান ভিপি নুরুল হক নূর ও জিএস গোলাম রাব্বানীর নেতৃত্বে ডাকসুর নবনির্বাচিতরা। সেখানে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাদের বৈঠক শুরু হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নুর উবারে; বাকীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে নবনির্বাচিত প্রতিনিধিরা গণভবনের উদ্দেশে রওনা হন। দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তা বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সবক'টি প্যানেল। তারা পুনর্নির্বাচন দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে। | 1 |
ভারতের রাজধানী দিল্লির বিধানসভার নির্বাচনের পর সবগুলো বুথফেরত জরিপ বলছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হ্যাটট্রিকের পথে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। ২০১৩ সালে প্রথমবার কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে, গতবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবং এ দফায় তৃতীয়বার ফের ক্ষমতায় আসার ইঙ্গিত দিচ্ছেন কেজরিওয়াল। জরিপ জানায়, গতবারের মতো এবারও রাজধানীতে আপের সামনে ধুয়ে-মুছে সাফ হয়ে যাওয়ার পথে নরেন্দ্র মোদি-অমিত শাহের দল। দিল্লিসহ গোটা দেশজুড়ে যখন নয়া নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে পথে নেমেছে আমজনতা, তখন দিল্লির এ ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই ভাবছেন বিশ্লেষকরা। আপ নেতার কথায়, হিন্দু-মুসলমান বিভেদের রাজনীতি ও মেরুকরণ ছেড়ে কাজের লোক কেজরিওয়ালকেই বেছে নিয়েছে মানুষ। খবর আনন্দবাজার। বুথফেরত জরিপ দেখে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া টুইট করে বলেন, আমরা প্রচুর ব্যবধানে জিততে চলেছি। কর্মীদের পরিশ্রমকে ধন্যবাদ। আপ নেতৃত্বের দাবি, বুথফেরত জরিপে যে ফল এসেছে, তার চেয়েও বেশি আসন পাবে দল। গতকাল যে কটি সমীক্ষা হয়, তার মধ্যে এবিপি নিউজ-সি ভোটারের করা জরিপ অনুসারে আপ পাবে ৪৯-৬৩ আসন। রিপাবলিক টিভি-জন কি বাতের জরিপে পাবে ৪৮-৬১ আসন এবং ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস-মাই ইন্ডিয়া জরিপ অনুসারে, মোট ৫৬ শতাংশ ভোটের সুবাদে ৫৯-৬৮ আসন পেতে চলেছে আপ। নির্বাচন কমিশনের হিসাবে ভোট পড়ে ৬১ দশমিক ৪৬ শতাংশ, যা গতবারের তুলনায় সামান্য কম। এদিকে ভোট শতাংশের এই হিসাব নিয়ে চিন্তায় পড়েছে বিজেপি। এনআরসি-সিএএ নিয়ে দেশজুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দিল্লির লড়াই জেতা ভীষণ জরুরি ছিল বিজেপির জন্য। বিশেষজ্ঞদের মতে, দিল্লিতে নির্দিষ্ট কোনো জনজাতি নয়, গোটা দেশের প্রতিনিধিত্ব রয়েছে। তাই গোটা দেশের সামগ্রিক ছবিটি ফুটে উঠে রাজধানীতে। স্বভাবতই এ পরাজয় মোটেই স্বস্তির নয় মোদি-শাহের জন্য। সাধারণ মানুষ যে বিজেপির নীতি সমর্থন করছে না, তা অনেকাংশেই প্রমাণ হয়ে যাচ্ছে জনতার এ রায়ে। গতকাল বুথফেরত জরিপের ফল বের হতেই দিল্লির সাংসদ ও নেতাদের তড়িঘড়ি দলীয় কার্যালয়ে ডাকা হয়। সেখানে সদ্য সাবেক দলীয় সভাপতি অমিত শাহ ছাড়াও ছিলেন বর্তমান সভাপতি জে পি নড্ডা। দলীয় সূত্রের মতে, দল জেতার অবস্থায় ছিল না এটা ঠিক, তবে আশা করা হয়েছিল অন্তত পঁচিশের কাছাকাছি আসন পাবে দল। বিশ্লেষকরা জানান, বিজেপি তাও খাতা খুলতে পেরেছে, তবে জরিপে কংগ্রেসের প্রাপ্তির ঘর এখনো কার্যত শূন্য। | 3 |
কুমিল্লার লাকসাম উপজেলায় মো. ফখরুল ইসলাম (৫৯) নামে একজন শিক্ষক করোনাভাইরাসেরউপসর্গ নিয়ে মারাগেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার বিকেল ৩টায় জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত কিছুদিন থেকে তিনি জ্বর, কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে ভুগছিলেন। একপর্যায়ে তার শারীরিকঅবস্থার অবনতি হলে গত ১৯ অক্টোবর কুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয় তাকে। সেখানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেও রাখা হয়। অবশেষে শনিবার দিবাগত রাতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য ছাত্রছাত্রী এবং গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষক ফখরুল ইসলামের মৃত্যুতে লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি অধ্যক্ষ তপন চন্দ্র সাহা ও সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন হেলালসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিডি প্রতিদিন/এমআই | 4 |
ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটি প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রকল্পে পাঁচ পদে ৯ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: উচ্চমান সহকারীপদসংখ্যা: ১যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।বেতন স্কেল: ১৩ গ্রেড পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: ৫যোগ্যতা: বিজ্ঞান বিভাগের বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।বেতন স্কেল: ১৩ গ্রেড পদের নাম: ইনস্ট্রুমেন্ট মেকানিকপদসংখ্যা: ১যোগ্যতা: এইচএসসি পাসসহ মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল বিষয়ে ৬ মাসের ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে।বেতন স্কেল: ১৪ গ্রেড পদের নাম: হিসাবরক্ষকপদসংখ্যা: ১যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।বেতন স্কেল: ১৪ গ্রেড পদের নাম: স্টোরকিপারপদসংখ্যা: ১যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।বেতন স্কেল: ১৪ গ্রেড বয়সসীমাপ্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর। যেভাবে আবেদনআগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফিআবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ: আগামী ৩ মার্চ। | 1 |
যত দূর চোখ যায় সবুজে বিস্তৃত ফসলের মাঠ। দক্ষিণ-পশ্চিমের কানলার হাওর সূর্যের আলোর রুপালি রোদ মাখে যেন। পূর্বে নিয়ত বয়ে চলা পাহাড়ি খরস্রোতা খাসিয়ামারা নদী। আর উত্তরে দূরবর্তী মেঘালয়ের খাসিয়া পাহাড়ের সুনীল হাতছানি।এরই মাঝখানে ভালোবাসা মাখা ছোট্ট গ্রাম আলীপুর।সুনামগঞ্জের দোয়ারাবাজারের সুরমা ইউনিয়নের এ গ্রামেই আমার বেড়ে ওঠা। এখানকার ধূলিকণা, বালি আর ধূসর মাটিতে শৈশবে কত জানা-অজানা খেলায় মেতে থাকতাম। গ্রীষ্মের দুপুরের তপ্ত রোদে খাসিয়ামারা নদীর স্বচ্ছ জলরাশিতে দল বেঁধে জলকেলি করতাম। স্রোত কাটিয়ে সাঁতরে বেড়াতাম নদীর এপার থেকে ওপারে। সারা দুপুর খেলতাম 'লাই খেলা'। নদীতে না যেতে পারলেও ছিল পুকুর। বড় জারুলগাছ থেকে পুকুরে লাফ দিয়ে দল বেঁধে গোসল করতাম।মোবাইল গেমে আসক্ত আজকের প্রজন্ম লাই খেলার নাম হয়তো কখনো শোনেনি!আরে! স্মৃতিকাতর হয়ে ভুলেই গেলাম আমাদের গ্রামের চমৎকার ইতিহাসও আছে। প্রবীণদের কাছে শুনতে পাই, এককালে আলীপুর গ্রাম কালাপানি নামে পরিচিত ছিল। ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে জমিদারেরা অপরাধীদের এই কালাপানিতে নির্বাসন দিতেন বলে জনশ্রুতি রয়েছে। পাঁচের দশকে এখানে গড়ে ওঠে জনবসতি। হিংস্র প্রাণীর বাসস্থান শ্বাপদসংকুল ঘন জঙ্গল আবাদ করে ঘর ওঠে এই গ্রামে। জনৈক হাফিজ আলী আহমদের নাম অনুসারে কালাপানি থেকে এই গ্রামের নামকরণ করা হয় আলীপুর।আলীপুরের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে কৃষি ও মাছ চাষ। বাণিজ্যিকভাবে এখানে প্রতিবছর প্রচুর মাছের উৎপাদন করা হয়। গ্রামে উৎপাদিত এসব মাছ সারা বছর স্থানীয় চাহিদা মিটিয়ে জেলা শহর ও বাইরে বিক্রি করা হয়। ঘরে ঘরে এখন শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। রয়েছে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুহিবুর রহমান মানিক সোনালি নূর উচ্চবিদ্যালয়, আলীপুর নুরানিয়া হাফিজিয়া ইবতেদায়ি মাদ্রাসা, আলীপুর নুরানি কিন্ডার গার্টেন। আলীপুর বাজার নামে একটি বাজারও গড়ে উঠেছে। আরও রয়েছে আলীপুর জামে মসজিদ (হজরত আলী রা. জামে মসজিদ) ও আলীপুর পশ্চিমপাড়া জামে মসজিদ।ঘরে ঘরে বিদ্যুৎসুবিধা থাকায় প্রযুক্তিতে আগের চেয়ে অনেক এগিয়ে গেছে আলীপুর। তবে স্মৃতির পাতায় বড় ক্ষত। একসময়কার খড়ের কুঁড়েঘর এখন বিলুপ্ত। নগরায়ণের প্রভাবে পাকা রাস্তাঘাট, টিনশেড আর ইট-সিমেন্টের দালান সর্বত্র।মহান মুক্তিযুদ্ধের সময় এখানে পাকিস্তানি হানাদার বাহিনীর বাংকার ছিল। মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের সদস্য মরহুম আমজাদ হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহজাহান হোসেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক মিয়া এই গ্রামেরই সূর্যসন্তান।যেখানেই যাই আবেগ ও ভালোবাসার গ্রাম আলীপুরের মাটি ও মানুষের কথা মনে পড়ে। প্রায়ই গ্রামের স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হই। গ্রামের কবরস্থানে মৃত আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীকে দাফন করার শেষ বিদায়ের করুণ হৃদয়বিদারক দৃশ্যও চোখে ভাসে। পূর্বসূরিদের মতো এক সময় আমিও এখানে চিরনিদ্রায় শায়িত হব। | 6 |
বলিউডের নায়িকা মানেই চোখধাঁধানো সুন্দরী হিসেবে পরিচিতি। আর সেই নায়িকা যদি হয় আমির,শাহরুখ কিংবা সালমনের মতো খানদের ছবির নায়িকা তাহলে তো কথাই নেই। খ্যাতির স্পটলাইটের তলায় থাকার পাশাপাশি সেই নায়িকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরে উঠে টাকায়। কিন্তু ব্যতিক্রম কথা শোনালেন আমির খানের হাত ধরে বলিউডে পা রাখা ফাতিমা সানা শেখ। লকডাউনের জেরে বর্তমানে কোনও রোজগার নেই তার।যাকে বলে পুরোপুরি বেকার। একটি ভিডিওতে এমন কথাই জানান 'দঙ্গল' ছবি খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ। খবর হিন্দুস্তান টাইমসের। সম্প্রতি নেটমাধ্যমে প্রকাশ্যে এসেছে ফতিমা সানা শেখের একটি ভিডিও। আর প্রকাশ পাওয়ার পরেই তা মুহূর্তে হয়েছে ভাইরাল। কী এমন রয়েছে সেই ভিডিওতে? ওই ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের রাস্তায় ক্যাজুয়াল পোশাক ও মুখে মাস্ক পরে হেঁটে আসছেন এই 'দঙ্গল গার্ল'। রাস্তার মাঝে এক পাপারাৎজির করা প্রশ্নের উত্তরে কোনও রাখঢাক না রেখে ফতিমার জবাব,' এইমুহূর্তে আমার হাতে কোনও কাজ নেই।ফলে রোজগারও নেই। যাকে বলে পুরোপুরি বেকার বসে রয়েছি। তবে করোনার প্রকোপ যখন কমবে আর কাজ শুরু হবে তখন বাকিদের মতো আমিও কাজ পাবো!' চলতি বছরের শুরুর দিকে রাজস্থানে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্তছিলেন ফতিমা। শ্যুটিং ফ্লোরে তার সঙ্গে ছিলেন অনিল কাপুরও। শ্যুটিং চলার মাঝেই করোনায় আক্রান্ত হন ফতিমা। উল্লেখ্য, গত বছর নেটফ্লিক্সে 'লুডো' এবং 'সূরজ পে মঙ্গল ভারি' এই দুটি ছবিতে দেখা গেছিল তাকে। এছাড়াও নেটফ্লিক্সের আরেকটি ছবির সিরিজে অভিনেতা জয়দীপ আহলাওয়াতের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে ফাতিমাকে দেখা গেছে। | 2 |
আমরা জানি, একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অতর্কিতে বাঙালি জনগোষ্ঠীর ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় নির্বিচার গণহত্যা। এটি ছিল আমাদের ইতিহাসের একটি বাঁকবদলের রাত। কিন্তু তার একটি পটভূমি আছে। এ দেশের মানুষের মনোজাগতিক পরিবর্তন হয়েছিল প্রবলভাবে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগুনঝরা ভাষণ শুনে। এই ভাষণের ব্যবচ্ছেদ চলছে পাঁচ দশক ধরে, নানাভাবে। ৭ মার্চকে বিচ্ছিন্নভাবে দেখা ঠিক হবে না। এরও আছে একটি বিস্তৃত প্রেক্ষাপট। কেমন করে পাকিস্তানের দুই অংশের মধ্যে বাঁধনটা আলগা হয়ে গেল এবং সম্পর্কের শেষ সুতাটুকুও ছিঁড়ে গেল, তা বুঝতে হলে আমাদের আরেকটু পেছনে তাকাতে হবে। তাহলে আমরা ৭ মার্চের প্রাসঙ্গিকতা, অনিবার্যতা ও গুরুত্ব বুঝতে পারব। নানা ঘটনা ও প্রক্রিয়ার পরম্পরায় এসেছিল ৭ মার্চ। যেমন ১ মার্চ না হলে ৭ মার্চ হতো না। ১ মার্চ বেলা ১টায় বেতারে ৩ মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণা হয়েছিল। রেকর্ডকৃত ঘোষণাটি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নামে দেওয়া হলেও প্রেসিডেন্ট এতে কণ্ঠ দেননি। প্রেসিডেন্টের বরাত দিয়ে বলা হয়েছিল, 'শাসনতন্ত্র কোনো সাধারণ আইন নয়, বরং এটি হচ্ছে একত্রে বসবাস করার একটি চুক্তিবিশেষ। অতএব, একটি সুষ্ঠু ও কার্যকর শাসনতন্ত্র প্রণয়নের ব্যাপারে পূর্ব ও পশ্চিম পাকিস্তান উভয়ের পর্যাপ্ত অংশীদারি থাকা প্রয়োজন।... শাসনতন্ত্র প্রণয়নের ব্যাপারে যুক্তিসংগত সমঝোতায় উপনীত হওয়ার জন্য রাজনৈতিক নেতাদের আরও কিছু সময় দেওয়া উচিত।' এর পরপর ঢাকায় মার্কিন কনস্যুলেট জেনারেল আর্চার ব্লাড ওয়াশিংটনে পাঠানো বার্তায় বলেন, 'জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণা দেওয়ার পর ঐক্যের সম্ভাবনা এখন ০:১০০।' তার মানে, ১ মার্চেরও একটি প্রেক্ষাপট আছে। ইতিপূর্বে শেখ মুজিব ঘোষণা দিয়েছিলেন, তিনি ছয় দফা, অর্থাৎ পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের ব্যাপারে কোনো আপস করবেন না। এটি পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টো এবং সামরিক শাসক ইয়াহিয়া খানের কাছে গ্রহণযোগ্য ছিল না। ইয়াহিয়া ভেবেছিলেন, মুজিব ছয় দফা পরিমার্জন করবেন। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি তাঁর সেই আশা ধূলিসাৎ হয়ে যায়। ভুট্টো বিরোধী দলের নেতা হয়ে দিন কাটাতে চাননি। ২০-২১ ফেব্রুয়ারি করাচিতে তাঁর দলের নির্বাচিত প্রতিনিধিদের এক সভায় তিনি আসন্ন জাতীয় পরিষদের অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন। ২২ ফেব্রুয়ারি ইয়াহিয়া সিদ্ধান্ত নেন, তিনি জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করবেন। তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর এস এম আহসান এবং আঞ্চলিক সামরিক আইন প্রশাসক সাহেবজাদা ইয়াকুব খানকে বলেন, অধিবেশন স্থগিতের ঘোষণাটি যেন মুজিবকে ২৮ ফেব্রুয়ারি জানানো হয়, তার আগেও নয়, পরেও নয়। ২৮ ফেব্রুয়ারি ঢাকার গভর্নর হাউসে (বর্তমানে বঙ্গভবন) আহসান, ইয়াকুব ও রাও ফরমান আলীর সঙ্গে শেখ মুজিবের সাক্ষাৎ হয়। খবরটি শুনে তিনি উত্তেজিত হয়ে পড়েন। তিনি অনুরোধ করেন, যদি অধিবেশন স্থগিত করতেই হয়, একই সঙ্গে নতুন একটি তারিখ যেন অবশ্যই ঘোষণা করা হয়। তাহলে তিনি পরিস্থিতি সামাল দিতে পারবেন (সূত্র: খাদিম হোসেন রাজা, আ স্ট্রেঞ্জার ইন মাই ওউন কান্ট্রি)। শেখ মুজিব বুঝতে পারলেন, পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশে এবং দলের ভেতরে স্বাধীনতাকামী তরুণদের চাপ ক্রমশ বাড়ছে। ২৮ ফেব্রুয়ারি মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড ধানমন্ডিতে শেখ মুজিবের বাসায় আসেন। মুজিব তাঁকে বলেছিলেন, তিনি অনেক বছর পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। যদি দেশের ঐক্য ধরে রাখা না যায়, তাহলে গুলির মুখোমুখি হতে তিনি পিছপা হবেন না। তাঁকে যদি আবারও জেলে নেওয়া হয় কিংবা কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তবু তিনি জনগণের দেওয়া ম্যান্ডেট থেকে সরে আসবেন না। তিনি বিচ্ছিন্নতা চান না, তিনি চান একটি কনফেডারেশন, যেখানে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে। এসব কথা উঠে এসেছে ঢাকা থেকে ওয়াশিংটনে পাঠানো মার্কিন রাষ্ট্রদূতের তারবার্তায়। ওই দিনই বিকেলে ভুট্টো ঘোষণা করেন, জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত না করলে তিনি খাইবার থেকে করাচি পর্যন্ত দেশ অচল করে দেবেন। শেখ মুজিব ছিলেন একজন পোড়খাওয়া রাজনীতিবিদ। দেশের মানুষের মন তিনি পড়তে পারতেন এবং অন্য কুশীলবদের তৎপরতা সম্পর্কেও যথেষ্ট খোঁজখবর রাখতেন। তথ্য সংগ্রহ ও কাজ করার জন্য তাঁর অনেকগুলো হাত ছিল। প্রত্যেকেই ভাবত, তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারির গোড়াতেই দলের নেতাদের সঙ্গে গোপন বৈঠকে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণার সম্ভাবনার কথা বিবেচনা করেছিলেন। একতরফা স্বাধীনতা ঘোষণার জন্য কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে তিনি ও তাজউদ্দীন আহমদ সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেছিলেন। কামাল হোসেনের ভাষ্য অনুযায়ী, 'স্বাধীনতার ঘোষণাপত্রের একটি খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয় আমাকে। আমি তাজউদ্দীন আহমদের পরামর্শ অনুযায়ী খসড়া তৈরি করি। খসড়ায় আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছিল, যেখানে স্বাধীনতা ঘোষণার কারণ হিসেবে ব্রিটিশরাজের অবিচারের কথা বলা হয়েছিল। তাজউদ্দীন ভাইকে কাছে রেখে মতিঝিলে আমার শরীফ ম্যানশনের অফিসে আমি দুদিন কাজ করি। ঘোষণাপত্রটি আমি নিজেই টাইপ করি। খুব গোপনে এটি করা হয়। ১০ ফেব্রুয়ারি আমরা এটি বঙ্গবন্ধুর হাতে দিই এবং তিনি এটি তাঁর কাছে রেখে দেন' (সূত্র: কামাল হোসেন, কোয়েস্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস)। ১৩ ফেব্রুয়ারি সকালে প্রেসিডেন্ট ঘোষণা দেন যে ৩ মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বসবে। ফলে তখনকার মতো বিষয়টি চাপা পড়ে যাবে। ১ মার্চ অধিবেশন স্থগিতের ঘোষণা শুনে লাখো মানুষ পথে বেরিয়ে আসে। জনতা স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতা ঘোষণা করে দেয়, পুড়িয়ে ফেলে পাকিস্তানি পতাকা। ২ মার্চ ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হয়। ৩ মার্চ শেখ মুজিবের উপস্থিতিতে পল্টনে ছাত্রলীগের পক্ষ থেকে ঘোষণা করা হয় 'স্বাধীনতার ইশতেহার'। সভার প্রস্তাবে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবের নামের আগে লেখা হয় 'জাতির পিতা'। মানুষ তখন ফুঁসছে। শেখ মুজিব অহিংস-অসহযোগ আন্দোলন চালিয়ে যেতে বলেন। তিনি বলেন, যা বলবার, তা তিনি ৭ মার্চ বলবেন। ৬ মার্চ ধানমন্ডির বাসায় শেখ মুজিব দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। তাঁদের মধ্যে ছিলেন তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, খন্দকার মোশতাক আহমদ, এম মনসুর আলী, কামারুজ্জামান ও কামাল হোসেন। আলোচনা হয় যে সরাসরি স্বাধীনতা ঘোষণা করলে সামরিক বাহিনী হামলা করার অজুহাত পেয়ে যাবে। সুতরাং এটি করা ঠিক হবে না। বরং ইয়াহিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে হবে, যাতে তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বিবেচনা করেন (সূত্র: ওই)। ৬ মার্চ সন্ধ্যার পর ইয়াহিয়ার সঙ্গে শেখ মুজিবের টেলিফোনে কথা হয়। ইয়াহিয়া মুজিবকে অনুরোধ করেন এমন কিছু না বলতে, যেখান থেকে আর ফেরার উপায় থাকবে না (সূত্র: জি ডব্লিউ চৌধুরী, দ্য লাস ডেইজ অব ইউনাইটেড পাকিস্তান)। ৭ মার্চের জনসভাটি ছিল পূর্বনির্ধারিত। ওই দিন শেখ মুজিব কী বলবেন, তা নিয়ে অনেক জল্পনা ছিল। স্মরণকালের বৃহত্তম জনসভায় তিনিই ছিলেন একমাত্র বক্তা। তাঁর ১৯ মিনিটের ভাষণে তিনি পরিস্থিতির প্রেক্ষাপট, ক্ষমতা হস্তান্তর নিয়ে ষড়যন্ত্র এবং নিরস্ত্র জনতার ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণের কথা উল্লেখ করে ২৫ মার্চ নতুন করে নির্ধারিত হওয়া তারিখে জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য চারটি শর্ত দেন। শর্তগুলো হলো: সামরিক আইন তুলে নিতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, জনতার ওপর গুলিবর্ষণের তদন্ত করতে হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেননি, আবার 'ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা'র আহ্বান জানান এবং 'যার যা আছে, তা-ই নিয়ে শত্রুর মোকাবিলা' করার জন্য প্রস্তুত থাকতে বলেন। ভাষণে তিনি 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'-এই শব্দাবলি উচ্চারণ করেন দুবার। জনসভায় তিনি কী বলেছেন, তার চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল না তিনি কী বলেননি। শেখ মুজিব জানতেন কী পরিণতি ধেয়ে আসছে। তিনি মনে মনে এ জন্য প্রস্তুত ছিলেন। তবে তিনি নিজে থেকে আলোচনার পথ বন্ধ করতে চাননি। তিনি চেয়েছিলেন, সামরিক কর্তৃপক্ষের একটি ঘোষণার মধ্য দিয়ে বিষয়টির সুরাহা হোক। ১৯৭২ সালের জানুয়ারিতে ঢাকায় ডেভিড ফ্রস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমি চেয়েছি ওরাই আগে আক্রমণ করুক।' (সূত্র: মহিউদ্দিন আহমদ, আওয়ামী লীগ: যুদ্ধদিনের কথা ১৯৭১)। মেঠো রাজনীতিবিদের মতো তিনি স্বাধীনতার প্রকাশ্য ঘোষণা দিতে পারতেন। অনেকেই এ রকমটি চেয়েছিলেন। কিন্তু জনগণের ব্যাপক ম্যান্ডেট তাঁকে অধিকতর দায়িত্বশীল করে তুলেছিল। ৭ মার্চের ভাষণে এই রাষ্ট্রনায়কোচিত দায়িত্বশীলতার প্রতিফলন দেখা যায়। তিনি নেগোশিয়েটেড সেটেলমেন্ট চেয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। সামরিক জান্তা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক[] | 8 |
ডাক অধিদপ্তরের নবনির্মিত সদর দপ্তর নান্দনিক 'ডাক ভবন' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভবনটি উদ্বোধন করেন।এসময় ডাক ভবন উদ্বোধনে ডাক অধিদপ্তরের জন্য ঐতিকহাসিক এই ক্ষণটি স্মরণীয় করে রাখতে একটি বিশেষ স্মারক ডাকটিকেট প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ে ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিন্দন এই ভবনটি নির্মাণ করা হয়। দুটি বেইজমেন্টসহ ১৪ তলা ভবন নির্মাণের জন্য বাংলাদেশ ডাক অধিদপ্তরের সদরদপ্তর শীর্ষক প্রকল্পটি গত ২০ মার্চ ২০১৮ একনেকে অনুমোদিত হয়।নবনির্মিত ডাক ভবনটিতে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিকেল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আগারগাঁওয়ে ডাক ভবন প্রান্তে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান এ.কে.এম রহমতুল্লাহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের ২০ ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠার পর থেকেই তৎকালীন ঢাকা জিপিও ভবনের কয়েকটি কক্ষ নিয়ে ডাক অধিদপ্তরের যাত্রা শুরু হয়। তীব্র স্থান সঙ্কটের মধ্যে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি ঢাকার গুলিস্তানে অবস্থিত ঢাকা জিপিও ভবনের তৃতীয় তলায় ডাক অধিদপ্তরের প্রশাসনিক সদর দপ্তরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।সূত্র : ইউএনবি | 9 |
ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া- এই দলগুলোর বিপক্ষে একটি ম্যাচও কি জেতা সম্ভব? প্রশ্নটা পছন্দ হলো না অটিস গিবসনের। উত্তরের শুরুটাই করলেন 'অদ্ভুত প্রশ্ন' বলে। পরের বাক্যে জোর দিয়ে বললেন, 'যে কোনো দলকে হারাতে পারি, এই বিশ্বাস নিয়ে এসেছি এখানে।' টি২০ বিশ্বকাপের সবচেয়ে খর্বশক্তির দল পাপুয়া নিউগিনির কোচের কাছে জানতে চাওয়া হলেও বলেন, টি২০ ক্রিকেটে নিজেদের দিনে যে কেউ জিততে পারে। যদিও এই কথা বলা কোচ বা অধিনায়করা নিজেদের দিনের সংজ্ঞা দেন না। প্রতিপক্ষের খারাপ দিনে ভালো খেলাকে নিজেদের দিন বলা হয় না। ভালো ক্রিকেট খেলে শক্তিশালী প্রতিপক্ষকে হারানো নিজেদের দিন। বাংলাদেশ এখন পর্যন্ত তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি যে, নিজেদের দিন বলে দাবি করা যায়। তবুও কোচের কথামতো আবুধাবিতে আজ নিজেদের দিন বানানো গেলে দারুণ হবে। বাংলাদেশের টি২০ ক্রিকেটের ইতিহাসে লেখা হবে ইংল্যান্ড-বধের রূপকথা। ইংল্যান্ডকে হারাতে চাওয়া বাড়াবাড়ি রকমের প্রত্যাশা নয়। এমন তো নয় যে, ছোট দলের কাছে কোনো দিন ম্যাচ হারেনি তারা। টি২০ বিশ্বকাপের দ্বিতীয় আসরেই নেদারল্যান্ডসের কাছে হেরেছিল তারা। সেখানে বাংলাদেশ অনেক ভালো দল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলকে সিরিজ হারিয়ে এসেছে বিশ্বকাপ মঞ্চে। যদিও স্কটল্যান্ডের কাছে হার দিয়ে বাছাই পর্ব শুরু করে পরের দুই ম্যাচ জিতেছে অপেশাদার ক্রিকেট খেলুড়ে দেশ ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। প্রথম রাউন্ডের মতো সুপার টুয়েলভের শুরুও হার দিয়ে। প্রত্যাশার বেলুনটা ফুটো করে দিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় রাউন্ডে গ্রুপের এই একটি দলের বিপক্ষে জয়ের বেশি সম্ভাবনা ছিল। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারাতে পারলে সেটা বোনাস হতো। এই দলগুলো বিশ্ব ক্রিকেটের পাওয়ার হাউস হলেও অজেয় নয়। কন্ডিশন আর সামর্থ্যের বিচারে বাংলাদেশকে ইংল্যান্ডের থেকে এগিয়ে রাখা না গেলেও ২২ গজের খেলায় যে কেউ বাজিমাত করতে পারে। যদিও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছেন এউইন মরগানরা। এর পরও কথা থাকে, আবুধাবিতে মাহমুদউল্লাহরা আজ নিজেদের দিন বানাতে পারলে টি২০ সংস্করণে দু'দলের প্রথম মুখোমুখিতে বিশ্বকাপ জমে উঠবে। টাইগার ফাস্ট বোলিং কোচ অটিস গিবসনের বিশ্বাস, সেরাটা খেলতে পারলে ম্যাচ জিতবে বাংলাদেশ। আন্তর্জাতিক টি২০ ক্রিকেট খেলা হচ্ছে দেড় যুগেরও বেশি সময় ধরে। বিশ্বকাপ, এশিয়া কাপ এবং দ্বিপক্ষীয় সিরিজ মিলে ইংল্যান্ড ছাড়া টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষেই টি২০ খেলেছে বাংলাদেশ। উন্নাসিক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সে সুযোগও রাখেনি। বিশ্বকাপের আগে তিন ম্যাচ টি২০ সিরিজ খেলার স্লট ছিল। আইপিএলের কারণে সে সিরিজটিও পিছিয়ে গেছে ২০২৩ সালে। যারা এতদিন এড়িয়ে গেছে, সেই ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের টি২০ অভিষেক হচ্ছে বিশ্বকাপ মঞ্চে। ভাগ্যই বাংলাদেশকে নিয়ে এসেছে ইংল্যান্ডের গ্রুপে। তাই যদি না হবে, বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে কেন ম্যাচ হারবেন মাহমুদউল্লাহরা। টানা তিন ম্যাচ জিতে গেলে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভারতের গ্রুপে খেলত বাংলাদেশ। বড় মঞ্চে যখন দেখা হচ্ছে তখন বড় চমক হলে মন্দ হয় না। বিশ্বকাপ জমাতেও এ মুহূর্তে বাংলাদেশের একটি জয় খুব প্রয়োজন। আরাধ্য সে জয় আজ ধরা দিলে টুর্নামেন্টের বাংলাদেশের বাকি পথ মসৃণ হয়। শ্রীলঙ্কার কাছে হারলেও ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ছোটখাটো কিছু ভুলের খেসারত দিতে হয়েছে পরাজয় বরণ করে। ডানহাতি-বাঁহাতির সনাতনী চিন্তাভাবনা থেকে বের হতে পারেননি অধিনায়ক। কোচ রাসেল ডমিঙ্গোও ডান-বামে পড়ে আছেন। টিম ম্যানেজমেন্টের এ দুই সদস্যের সমন্বিত চিন্তার ফল ভালো হয়নি। লিটন কুমার দাসের মেজাজ হারানোও কাল হয়েছে। কোনো সন্দেহ নেই, সনাতনী এই চিন্তাভাবনা থেকে বের হওয়ার পাশাপাশি মাথা ঠান্ডা রেখে ক্রিকেটারদের খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এ ম্যাচের একাদশেও পরিবর্তন করা হতে পারে। বোলিং কোচ অটিস গিবসন জানান, উইকেট দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে, একজন স্পিনার কম নিয়ে পেসার বাড়ানো হবে কিনা। আবুধাবির কন্ডিশন পেস বোলারদের অনুকূল হওয়ার কোনো কারণ নেই। বোলিং লাইনআপে ভালো পেসার থাকলে যে কোনো কন্ডিশনে খেলাতে পারে। রোববার শারজাহ স্টেডিয়ামে শ্রীলঙ্কা যেমন চার সিমার রেখেছিল একাদশে। লঙ্কান ফাস্ট বোলাররা ভালোও করেছেন। বাংলাদেশ একাদশ সাজিয়েছিল নিজেদের শক্তির জায়গা স্পিন দিয়ে। যদিও ১৭১ রানের পুঁজি দেওয়ার পরও ম্যাচ বাঁচাতে পারেননি স্পিনাররা।
ইংল্যান্ড বিশ্বকাপ শুরু করেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বোলিং পরিসংখ্যান দেখাচ্ছে পেস ও স্পিন দুই ধরনের বোলাররাই ভালো করেছেন। সমন্বিত আক্রমণ করা গেলে প্রতিপক্ষকে যে কম রানে বেঁধে ফেলা যায় মঈন আলি ও আদিল রশিদরা সেটা প্রমাণ করেছেন। ইংলিশদের বড় সুবিধা লেগ ও অফ দুই স্পিনারই খেলাতে পারছে। ক্রিস ওকস, তায়মাল মিলস (বাঁহাতি ফাস্ট বোলার), ক্রিস জর্ডানকে (ডানহাতি ফাস্ট মিডিয়াম) নিয়ে তাদের পেস বোলিং লাইনআপ অনেক শক্তিশালী। ব্যাটিং লাইনআপ বড় ইনিংস খেলে অভ্যস্ত। অটিস গিবসনের মতে, 'ইংল্যান্ডের বোলাররা সবসময় উইকেট নেওয়ার দিকে ফোকাস রাখে। ব্যাটাররা মনোযোগ দেয় রান করায়। তারা বোলারদের চাপে রাখার চেষ্টা করে। আমার এই বার্তা ভীতি ছড়ানোর জন্য নয়। এটা বোঝার জন্য ভালো বলেও মেরে খেলে। এটাই তাদের মেন্টালিটি। তবে তারাও উইকেট নেওয়ার সুযোগ দেবে। আমাদের স্কিল ও পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ম্যাচ জিততে পারব।' সুতরাং বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ সেরা ক্রিকেট খেলে জিততে হবে বাংলাদেশকে। | 12 |
বাংলাদেশের অন্যতম প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম আসর মাঠে গড়াচ্ছে ৩১ জানুয়ারি। এর আগে গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্লেয়ার ড্রাফট। তড়িঘড়ি করে আয়োজিত এই আসরে এবার আগাম প্রস্তুতি নেয়ার সুযোগ থাকছে না। বলা হচ্ছে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবেই বিসিএলের এমন তড়িঘড়ি আয়োজন। যেন প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটাররা সেখানে অংশ নিতে পারে। সেইসঙ্গে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ দলের এই আসর এবার অনুষ্ঠিত হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। এমন একটা লিগে দুই দল পাবে মাত্র তিনটি করে ম্যাচ, ফাইনালে উঠা দল পাবে মাত্র ৪টি ম্যাচ। প্রথম রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন বলে কিছুটা উত্তেজনা থাকছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও এই লিগ নিয়ে স্পন্সরদের তেমন আগ্রহ নেই। এবার স্পন্সর পেয়েছে দুটি দল, বাকি দুটি দল চালাবে বিসিবি। এই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না বলে তার বদলে বিসিএল অনুষ্ঠিত হচ্ছে এই সময়ে। জাতীয় ক্রিকেট লিগের সেরা ৮০ জনকে নিয়ে শুরু হতে যাওয়া বিসিএলে জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম ও তৃতীয় ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। তবে পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানো মুশফিকুর রহিম খেলবেন পুরো বিসিএলে। এবারের টুর্নামেন্টে মুশফিক খেলবেন উত্তরাঞ্চলের হয়ে। আরেক তারকা তামিম ইকবালের দল পূর্বাঞ্চল। মূল লড়াইয়ে মাঠে নামার আগে ২৬ জানুয়ারি মিরপুরে বিপ টেস্ট দিতে হয়েছে শতাধিক ক্রিকেটারকে। পরীক্ষার ফল আশাব্যঞ্জক নয়। প্রয়োজনীয় ১১ স্কোর করতে পারেননি অনেকেই। এমনকি তুষার ইমরানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানও ব্যর্থ। বিপ টেস্টে সর্বোচ্চ ১৩.২ স্কোর করেছেন তরুণ পেসার রুয়েল মিয়া ও উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম। তুষার ইমরানের ঘনিষ্ঠ একটি সূত্র অবশ্য বলেছে, তাকে আগে থেকে জানানো হয়নি। হঠাৎ অংশ নিতে হয়েছে বলে বিপ টেস্টে কাক্সিক্ষত স্কোর করতে পারেননি তুষার। এবারের আসরে ম্যাচ ফি বাড়ছে। জাতীয় লিগে খেলোয়াড়রা পেয়েছিলেন ম্যাচ প্রতি ৬০ হাজার টাকা, বিসিএলে পেতে পারেন ৬৫ হাজার টাকা। দেখে নেয়া যাক বিসিএলের ৪ দলের স্কোয়াড, প্রতি দল আগের ৫ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। মাত্র ২ দিনের প্রস্তুতি নিয়েই শুরু হচ্ছে এবারের বিসিএল। | 12 |
কুষ্টিয়ার মিরপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন সচল করতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইরফান আলী নামে এক ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার উপজেলার পোড়াদহ সাব-জোনাল অফিসের আওতাধীন কুর্শা ইউনিয়নের ভেদামারি এলাকায় এ ঘটনা ঘটে।২১ মে ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মিরপুর উপজেলার বিদ্যুৎ লাইন ও ভেঙে পড়ে শতাধিক বৈদ্যুতিক খুঁটি। যার ফলে গত তিন দিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ব্যবস্থা। এরই মধ্যে পল্লী বিদ্যুতের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান ইরফান আলী গতকাল গ্রামবাসীকে বলেন, 'বিদ্যুৎ লাইন সচল হতে আরও তিন দিন সময় লাগবে। আপনারা যদি আমাকে দুই হাজার টাকা দেন, তাহলে পল্লী বিদ্যুতের ইনচার্জ লাইনম্যানকে নিয়ে এসে আজকেই লাইন সচল করে দিতে পারি। প্রথমে গ্রামবাসী রাজি না হলেও পরে তাঁরা টাকা দেন। এর কিছুক্ষণ পরই লাইন চালু হয়ে যায়।'গ্রাহক শরিফুল ইসলাম বলেন, 'বিদ্যুৎ লাইন চালুর আগে পোড়াদহ সাব-জোনাল অফিসের এজিএম ওমর ফারুক এবং হালসা সাব অফিসের ইনচার্জ রাজ্জাক আলীর সঙ্গে কথা বলেছিলাম। তাঁরা বলেছিলেন, আজকে সম্ভব নয়, আগামীকাল চেষ্টা করব, আমরা খুব ব্যস্ত আছি। এখন প্রশ্ন হলো টাকা দেওয়ার পরে কিছু সময়ের মধ্যে কীভাবে লাইন চালু করা সম্ভব হলো?' এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান ইরফান আলী বলেন, 'আমি গ্রাহকদের কাছ থেকে টাকা উত্তোলন করে শ্রমিক নিয়ে লাইন সংস্কারের কাজ এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছি।'পোড়াদহ জোনাল অফিসের এজিএম ওমর ফারুক বলেন, 'কোনো সাধারণ জনগণ অথবা পল্লী বিদ্যুতের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান বিদ্যুতের মেইন লাইনের কোনো কাজ করতে পারবেন না, যদি এমন কিছু করে থাকেন তাঁর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
গরীব, অসহায় দুস্থ ও দিন আনে দিন খায় এমন মানুষদের যাতে ত্রাণ না দিতে হয় সেজন্য সরকার অনৈতিক কর্মকান্ড করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৫ মে) মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সহ-সভাপতি শেখ রবিউল আউয়াল এর উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এসময় মিরপুর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রিজভী বলেন, অনাচার দুর্নীতির সরকার আছে বলেই করোনা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে। মানুষের আহাজারি, হাহাকারের কান্না শুনতে পাচ্ছি। নির্বাচিত সরকার থাকলে গরিব মানুষ ত্রাণ পেত। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হতো। মানুষকে মৃত্যুবরণ করতে হতো না। সাংবাদিক, পুলিশ আক্রান্ত হচ্ছে। আগাম প্রস্তুতি থাকলে মানুষ আক্রান্ত হতো না। কিন্তু যে সময় প্রস্তুতি নেওয়ার কথা ছিল সে সময় সরকার অন্য কাজে ব্যস্ত ছিল। সঠিক পদক্ষেপ না নেওয়ায় এখন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, সরকার করোনামোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে অফিস-আদালত, শপিং মল সহ অন্যান্য প্রতিষ্টান খুলে দিচ্ছে। এতে আরো মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে। রিজভী বলেন, অসহায় দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কাজ না থাকায় না খেয়ে আছেন। না খেয়ে মারা যাচ্ছে।বিএনপি'র নেতাকর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী ঢাকাসহ সারাদেশে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। সরকারের চাপ, হুমকি থাকার পরও বিএনপি নেতাকর্মীরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। আর সরকারি দলের লোকেরা জনগণের টাকায় কেনা ত্রাণ আত্মসাৎ করছে। ত্যানের চাল ডাল তেল নুন জিনিসপত্র সরকার দলীয় চেয়ারম্যান মেম্বার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা চুরি করছে। | 6 |
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের মৃত্যু হয়েছে ১,৩২০ জন। যা দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। একদিনেই রোগী শনাক্ত হয়েছে ১২ হাজারেরও বেশি। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। এ নিয়ে আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাত হাজার ৩৯১ জনের পৌঁছেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মোট দুই লাখ ৭৬ হাজার ৯৬৫ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে আমেরিকা শীর্ষে অবস্থান করছে। বিশ্বের অনেক দেশের তুলনায় মার্কিন সরকার অনেক দেরিতে করোনা শনাক্তের পরীক্ষা শুরু করেছে। বর্তমানে এই রোগে আক্রান্তের সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকায় করোনা শনাক্তের কিট সরবরাহ করতে ওয়াশিংটনকে হিমশিম খেতে হচ্ছে। দেশটির ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতে করোনাভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও গত মঙ্গলবার বলেছে, অচিরেই বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে আমেরিকা। আমেরিকার হাসপাতালগুলোর সংস্থা গত ৮ মার্চ এক প্রতিবেদনে বলেছিল, দেশটিতে সম্ভবত ৯ কোটি ৬০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হবে এবং প্রায় ৪ লাখ ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটবে। | 3 |
বাংলাদেশ একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেছেন, ফকিরকে স্যান্ডেল পরিয়ে সরকার তৃপ্তি প্রকাশ করছে, কিন্তু ফকিরের ফকিরত্ব ঘোচাতে পারছে না। দুর্বৃত্তরা সরকারের নিয়ন্ত্রণ নিয়েছে। পুলিশ প্রশাসন দেশ চালাচ্ছে। দেশের মানুষ শান্তিতে নেই। অর্থনীতিতে অশান্তি। নারী নির্যাতন, খুন, ধর্ষণ, ছিনতাই, বিনা বিচারে হত্যাকাণ্ড সব এখন নিয়মিত ঘটনা। তাই প্রত্যেক মানুষকে নিজের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। আজ রোববার বিকেল সাড়ে তিনটায় নগরের কিনব্রিজ এলাকায় 'দেশ রক্ষা অভিযাত্রা' শীর্ষক সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। 'গণতন্ত্রহীনতা ও লুটপাট রুখো, গদি-নীতি-ব্যবস্থা বদলাও, স্বদেশ বাঁচাও' স্লোগান নিয়ে সিপিবি সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি এ সমাবেশের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সমন্বয় কমিটির সমন্বয়ক আনোয়ার হোসেন। সমাবেশ শুরুর আগে উদীচী ও সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, 'জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। ধনিকগোষ্ঠীর বিরুদ্ধে তাই সবাইকে একত্র হয়ে লড়াইয়ে শামিল হতে হবে। তবেই বিজয় আসবে। দেশ এখন বিপন্ন। তাই জনদরদি সরকার দরকার। তবে এক আপদ (আওয়ামী লীগ) বিদায় দিয়ে আরেক বিপদ (বিএনপি-জামায়াত) আনলে হবে না। বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।' প্রধান অতিথি বক্তৃতায় বলেন, 'প্রত্যেক নাগরিকের সমান অধিকার বাস্তবায়নের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। ভেবেছিলাম, এই দেশ হবে ফুলের বাগান। কিন্তু আমাদের স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে। দেশ ফুলের বাগান নয়, ক্যাসিনোর বাগানে পরিণত হয়েছে। চতুর্দিকে উন্নয়নের জয়ধ্বনি করা হচ্ছে, অথচ দুর্নীতি-অনাচারে দেশ ছেয়ে গেছে। বিদেশে পাচার করা হচ্ছে লাখো কোটি টাকা। তাই ইনসাফের জন্য আবার নতুন করে লড়াই করতে হবে। মদিনা সনদের ভিত্তিতে নয়, দেশ চলছে ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার ভিত্তিতে।' মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, 'দেশে কোন বিচার হবে, কোন বিচার হবে না,সেটা প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া হয় না। দুর্বৃত্তরা সুবিধাবাদী। তারা কখনো আপা আবার কখনো ম্যাডামের সহায়তা নিয়ে স্বার্থ হাসিল করছে। ১ শতাংশ মানুষের স্বার্থের উন্নয়ন হচ্ছে। উন্নয়ন করতে হবে তৃণমূল থেকে ওপরের দিকে। কিন্তু করা হচ্ছে উল্টো। আওয়ামী লীগ এখন মোশতাকের নীতি অনুসরণ করছে, জিয়ার নীতি অনুসরণ করছে, এরশাদের নীতি অনুসরণ করছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে আওয়ামী লীগ সরে গেছে।' সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সভাপতিমণ্ডলীর সদস্য কাফি রতন ও অনিরুদ্ধ দাস অঞ্জন ও সম্পাদক জলি তালুকদার। এ ছাড়া অন্যদের মধ্যে সিপিবি সিলেটের সভাপতি হাবিবুল ইসলাম খোকা, হবিগঞ্জের সভাপতি হাবিবুর রহমান, চিত্তরঞ্জন তালুকদার, মকবুল হোসেন, পীযূষ চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে নগরে একটি মিছিল বের করা হয়। | 9 |
গ্যাসের বিস্ফোরণে বহুদিন ধরেই মৃত্যুর মিছিল চলছে, আমরা কেবলই 'দোষী' খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এর প্রতিরোধের জন্য বিজ্ঞানভিত্তিক একটি পদ্ধতি উন্নত বিশ্বে বহু বছর ধরে চলে আসছে, তা নিয়ে কেউ কথা বলছি না, ভাবছি না, দেখে অবাক হচ্ছি। বিষয়টি আমার পদার্থবিজ্ঞান শাখার কিছুটা বাইরে বলে এত দিন কিছু লেখা হয়নি, ভেবেছি সংশ্লিষ্ট বিশেষজ্ঞের কাছ থেকে তা আসা উচিত। ৯ জুলাই প্রথম আলোয় বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক সৈয়দা সুলতানা রাজিয়ার লেখাটি এ জন্য খুব ভালো লাগল। দেরিতে হলেও এ বিষয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপকের এটিই বোধ হয় প্রথম লেখা। সেখানে সুন্দরভাবে অনেকগুলো দিক তিনি তুলে ধরেছেন। এ জন্য তাঁকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু গ্যাস বিস্ফোরণের প্রতিরোধে যে বিষয়টিকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেটি তাঁর লেখাতে আসেনি। তিনি বলেছেন যে গ্যাস লিক হলে গন্ধ পাওয়া যাবে, যেটিকে তার পূর্বলক্ষণ হিসেবে ধরে সাবধানতা অবলম্বন করতে হবে। এ বিষয়ে আমার বলার বিষয় হচ্ছে, সব প্রাকৃতিক গ্যাসে গন্ধ থাকে না। আর পাঠকদেরও অনুরোধ করব ইন্টারনেটে একটু অনুসন্ধান করতে, ইন্টারনেটের এ যুগে সেটি এখন খুবই সহজ। দেখবেন, প্রাকৃতিক গ্যাস ও তার মূল উপাদান মিথেন গ্যাসের কোনো স্বাদ নেই, গন্ধ নেই। তাই ঘরে বা বাইরে কোথাও গ্যাস লিক হলে গন্ধ পাওয়ার কথা নয়। রান্নাঘরে চুলা না জ্বালিয়ে সামান্য একটু সময় (বেশি সময় ধরে অবশ্যই নয়!) গ্যাস চালু করে দেখুন তো, কোনো গন্ধ পান কি না। পাবেন না, কারণ এ গ্যাসে কোনো গন্ধ থাকার কথা নয়। জার্মানিতে প্রায় ১৪০ বছর আগে প্রথম সরবরাহ করা গ্যাসের সঙ্গে 'মারক্যাপটান' নামে আলাদা একটি গন্ধযুক্ত রাসায়নিক মেশানো হয়। ১৯৩৭ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে গ্যাস বিস্ফোরণে প্রায় ৩০০ মানুষের মৃত্যুর পর গ্যাসে গন্ধ মেশানোর জন্য আইনি কড়াকড়ি করার দিকে সবার নজর আসে। সব উন্নত দেশেই সরবরাহ করা গ্যাসে গন্ধ মেশানোর জন্য আইনি বাধ্যবাধকতাও আছে। পাঠকদের অনেকেই উন্নত বিশ্বে গেছেন ও থেকেছেন, তাঁরা নিশ্চয়ই চুলা থেকে গ্যাস বেরোলে গন্ধও পেয়েছেন। যত দূর মনে পড়ে বাংলাদেশে গ্যাস সরবরাহ যখন শুরু হয়, তখন এ ধরনের গন্ধ পাওয়া যেত। কিন্তু কবে কখন থেকে তা বন্ধ করা হয়েছে, তা মনে পড়ছে না। আর কয়েক যুগ ধরে গ্যাসে গন্ধ ব্যবহার না করায় বিষয়টি আমাদের সামগ্রিক চিন্তা থেকে এমনভাবে হারিয়ে গেছে যে দেশের বিশেষজ্ঞদের ভাবনার মধ্যেও সেটি এখন নেই। সংবাদমাধ্যমে আসা আরেকটি তথ্য নিয়ে একটু বলা দরকার। নারায়ণগঞ্জে মসজিদে ও মগবাজারে বিস্ফোরণের আগে-পরে কেউ কেউ গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানিয়েছেন। সেটি তাহলে কীভাবে হলো? এখানে আমার বিশ্লেষণ হচ্ছে, শহরের তরল বর্জ্য পরিবহনের জন্য যে নর্দমা বা সুয়ারেজ লাইন আছে, তাতে বিভিন্ন জৈবিক পদার্থের পচনের ফলে হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়াসহ আরও কিছু কিছু গ্যাস তৈরি হয়, যাকে বলা হয় 'সুয়্যার গ্যাস'। এ দুটো গ্যাসেই কিন্তু গন্ধ আছে। অনেক সময়ই গ্যাসের পাইপ সুয়ারেজ লাইনের ভেতরে বা কাছেই থাকে। লিক করা প্রাকৃতিক গ্যাস তখন এ সুয়্যার গ্যাসকে নিয়ে বের হয় বিধায় গন্ধ পাওয়া যায়। একটি বিষয় খেয়াল করে দেখবেন, যেসব বাড়িতে ওপরের তলায় গ্যাস বিস্ফোরণ হয়েছে, সেখানে কিন্তু কোনো গন্ধ পাওয়ার খবর সংবাদমাধ্যমে আসেনি, কারণ সেখানে সুয়্যার গ্যাস মেশার কারণটি ঘটেনি। তাই বিষয়টি সবার জন্য পরিষ্কার হওয়া দরকার যে প্রাকৃতিক গ্যাসে গন্ধ নেই। আমাদের দেশে এখন সিএনজি, এলপিজি গ্যাসের বহুল প্রচলন। এসবেরও কিন্তু গন্ধ নেই এবং উন্নত বিশ্বে এলপিজির জন্য একটি ভিন্ন ধরনের মারক্যাপটান ব্যবহার করা হয়, গন্ধ দেওয়ার জন্য। এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা আমার থেকে ভালো জানবেন। ইতিমধ্যে বহু জীবন চলে গেছে, সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সরকারের নীতিনির্ধারকদের এবং সিএনজি, এলপিজি গ্যাসের সরবরাহকারীদের উদ্দেশ করে অনুরোধ জানাব যে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহের যথাযথ স্থানে এবং সিএনজি, এলপিজি গ্যাসের সিলিন্ডারে ভরার আগেই গন্ধ দেওয়ার রাসায়নিক মেশানোর ব্যবস্থা করুন এবং তা এখনই। এক মুহূর্ত দেরি করার সময় নেই। এর প্রযুক্তি উন্নত বিশ্বে সবার জানা এবং দেশের বিশেষজ্ঞরাও আমার এ লেখাটি পড়ার পর স্মৃতি থেকে নিশ্চয়ই খুঁজে বের করতে পারবেন। সাধারণ পাঠকদের জন্য আর একটু তথ্য দিচ্ছি। দরজা-জানালা বন্ধ থাকলে জমে যাওয়া এ গ্যাস আগুনের ছোট একটি স্ফুলিঙ্গ পেলেই ভয়ংকর বোমার মতো কাজ করে। বিদ্যুতের লাইট, ফ্যান বা অন্যান্য যেকোনো যন্ত্রপাতির সুইচ অন-অফ করলে সেখানে ছোট একটি স্ফুলিঙ্গ তৈরি হয়, যা অনেক সময় দেখা যায় না, কিন্তু জমে থাকা গ্যাসে তা বিস্ফোরণ ঘটানোর জন্য যথেষ্ট। এমনকি ব্যাটারির টর্চলাইটের সুইচেও স্ফুলিঙ্গ তৈরি হতে পারে। আর দেশলাই বা সিগারেটের লাইটারের আগুনে তো কথাই নেই। তবে মুঠোফোনের টর্চলাইটটি নিরাপদ, কারণ এটি ইলেকট্রনিক সুইচের মাধ্যমে অন-অফ করা হয়, যাতে স্ফুলিঙ্গ তৈরি হয় না। তাই যাঁরা দীর্ঘ সময় বা অনেক দিন পর বাইরে থেকে বাড়িতে ফেরেন, তাঁদের উচিত হবে প্রথমেই রান্নাঘরের সব দরজা-জানালা খুলে দেওয়া, যেন গ্যাস জমে থাকলেও তা বাইরে ছড়িয়ে যায়। এ জন্য কিছু সময় দিন, কিন্তু তাড়াতাড়ি করার জন্য বৈদ্যুতিক পাখা ভুলেও চালু করবেন না। অন্ধকার ঘর হলে মুঠোফোনের টর্চ ফেলে দেখুন, কিন্তু অন্য কোনো লাইট নয়। জমে থাকা গ্যাসে বিস্ফোরণের এই সহজ প্রতিরোধের বিষয়টি দেশের শিক্ষিত-অশিক্ষিত সবারই জানা দরকার। গ্যাস সরবরাহকারী সরকারি-বেসরকারি করপোরেশন বা কোম্পানি সবাইকেই এ জন্য দায় নিতে হবে ও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি দুর্ঘটনা বলে মেনে নেওয়ার মানসিকতা পরিবর্তন করে কীভাবে নিজেকে ও আশপাশের সবাইকে বাঁচাতে পারি, তা নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য সংবাদমাধ্যম এবং ভোক্তা অধিকার সমিতিগুলোকেও অনেক সরব থাকতে হবে। ড. খোন্দকার সিদ্দিক-ই রব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক[] | 8 |
লাগামহীন মনোনয়ন বানিজ্যে ক্ষুব্ধ হয়ে জাতীয় পার্টির মনোনয়নবঞ্চিত নেতারা একে একে দল ছাড়ছেন। বিক্ষুব্ধ এসব লাঙ্গল ছেড়ে হাতে ধানের শীষ নিচ্ছেন। দল ছাড়ার অংশ হিসেবে বুধবার পদত্যাগ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলার সভাপতি আব্দুর রশীদ সরকার। জাতীয় পার্টির মনোনয়নের চিঠি না পেয়ে তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই ধানের শীষের চিঠি পেয়ে মনোনয়নপত্রও জমা দিয়েছেন।আব্দুর রশীদ সরকার বিগত ১৯৯১ ও ১৯৯৬ সালে গাইবান্ধা-২ আসন থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ বিষয়ে আব্দুর রশীদ সরকার অভিযোগ করে বলেছেন, গাইবান্ধা-২ আসনে মনোনয়ন না পেয়ে তিনি দলত্যাগ করেছেন। কেবল 'টাকার অঙ্ক কমে যাওয়ায়' জাপা তাকে ২০০১ সালে মনোনয়ন দেয়নি। ২০০৮-এও মনোনয়ন দেয়া হয়নি। পরে আমার হাত ধরে পার্টিতে যারা এসেছে, তাদেরও মনোনয়ন দেয়া হয়েছে, অথচ আমাকে অবজ্ঞা করা হয়েছে। আমি পার্টির জন্য অনেক করেছি, টাকা খরচ করেছি। আর কত? আমি আর পারছিলাম না। জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, এবারের নির্বাচনকে ঘিরে দলটির মহাসচিবসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা প্রার্থী মনোনয়নে বিপুল অঙ্কের টাকার লেনদেন করেছেন বলে একাধিক মনোনয়নপ্রত্যাশী এ অভিযোগ তুলেছেন। এদিকে জাতীয় পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুও পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তিনি ঢাকা-১৩ আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। গত বুধবার জাতীয় পার্টি যে প্রার্থীর তালিকা প্রকাশ করে, তাতে তার নাম রয়েছে। তবে ওইদিন সন্ধ্যায় যখন সেন্টুর কাছে মনোনয়নের চিঠি পৌঁছানো হয়, ততক্ষণে মনোনয়নপত্র জমার সময় শেষ। এতে ক্ষুব্ধ শফিকুল ইসলাম সেন্টু বৃহস্পতিবার সকালে বনানীতে দলের রাজনৈতিক কার্যালয়ে সমর্থকদের নিয়ে মহড়া দেন। তার সমর্থকরা কার্যালয়ের সামনে শ্লোগানও দেন। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পরে সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো হয়। এ সময় সেন্টু সাংবাদিকদের বলেন, মনোনয়নের চিঠি না পেয়ে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুই-একদিনের মধ্যেই পদত্যাগের চিঠি দেবেন বলে তিনি জানান। | 9 |
বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা শায়খ জিয়াউদ্দীন আহমেদ এবং মহাসচিব হয়েছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, আবদুর রব ইউসূফী, আবদুল কুদ্দুস বারাকাতুল্লাহ। যুগ্ম-মহাসচিব হিসেবে কমিটিতে দায়িত্ব পালন করবেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, আল্লামা মাসউদুল করীম, তাফাজ্জুল হক আজীজী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা নাজমুল হাসান। প্রচার সম্পাদকের দায়িত্বে এসেছেন মাওলানা জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মুফতি জাকির হোসেন কাসেমী এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাওলানা আবদুল গাফফার।কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা বদরুল ইসলাম, আবদুল মতীন, মাওলানা মুখলেসুর রফমানসহ প্রমুখ। জাতীয় কাউন্সিলে ১৮৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। | 9 |
বগুড়ার গাবতলীতে সিরাজুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের তেলকুপি মোড়ের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সিরাজুল উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুনিয়া পোদ্দারপাড়া এলাকার আনসার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন সন্তানের জনক সিরাজুল ইসলাম ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার দুপুরে সোনারায় ইউনিয়নের তেলকুপি মোড়ের কলাবাগানে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, মরদেহ যেখানে পাওয়া গেছে সেটি নির্জন একটি জায়গা। ঘটনার পর থেকে সিরাজুলের ভ্যানটিও পাওয়া যাচ্ছে না। যে কারণে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। | 6 |
'সত্যবাবুদের বাড়ির প্রতিমা সবচেয়ে সুন্দর হয়েছে।' বেশ জোরের সঙ্গে তার সিদ্ধান্ত জানায় তিন কিশোরের একজন। 'তোকে বলেছে!', প্রতিবাদ জানায় দ্বিতীয় কিশোর, 'সবচেয়ে ভালো হয়েছে চকবাজারের মণ্ডপ।' 'তুই প্রতিমার কী জানিস?' রেগে যায় প্রথম কিশোর, 'তোরা পূজা করিস?' উত্তেজিত দুই কিশোর প্রায় হাতাহাতির পর্যায়ে চলে আসে। তৃতীয় যে বালকটি এতক্ষণ চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল, সে এবার নিচু স্বরে বলে, 'এই চুপ, চুপ! পণ্ডিত মশায় আসছেন।' অন্য দুই কিশোর এ সাবধানবাণীতে সচেতন হয়ে ওঠে। ততক্ষণে তিনি একেবারে কাছে এসে পড়েছেন। 'নমস্কার, পণ্ডিত মশায়' বলতে বলতে দুই মিনিট আগের ঝগড়া ভুলে গিয়ে তিন কিশোরই পণ্ডিত মশায়ের পদতলে সাষ্টাঙ্গে প্রণিপাত। 'বেঁচে থাকো, বাবারা, দীর্ঘজীবী হও', বলতে বলতে তিন ভিন্ন ধর্মাবলম্বী তিন কিশোরকে বুকে টেনে নেন পণ্ডিত মশায় সত্যবাবুদের বিরাট পূজামণ্ডপের সামনে। ৬০ বছরের ওপরে কোনো এক বিজয়া দশমী। স্থান বরিশাল শহরের মধ্যস্থল।'খুব খিদে পেয়েছে', তিন কিশোরের একজন ঘোষণা করে পণ্ডিত মশায়ের বিদায়ের ৩০ সেকেন্ডের মধ্যেই। কিছুক্ষণ আগের জোর তর্ক তখন ইতিহাস মাত্র। 'বিমলদের বাড়ি সবচেয়ে কাছে', একজন বলে ওঠে। মিনিট দশেকের মধ্যেই তিনজনকে দেখা যায় বিমলদের বাড়ির রান্নাঘরের সামনে। বিমলবাবু তখন সবেমাত্র ফলারে বসেছেন। এই ত্রিমূর্তিকে দেখে তিনি মোটেই প্রীত হন না, বুঝতেই পারেন বন্ধুরা ভাগ বসাতে এসেছে। কিন্তু ভারি খুশি হন আশা মাসিমা, বিমলের মা। উদ্ভাসিত হয়ে ওঠে তাঁর মুখ হাসি আর আনন্দে। 'আয়, আয় বোস', বলতে বলতে তিন পাত পাড়েন তিনজনের জন্য। খিদের চোটে ত্রিরত্ন মাসিমাকে বিজয়ার প্রণাম করতে ভুলে যায়। 'ওদের পাতে দুটো করে নাড়ু দিয়েছ কেন? আমাকে দিয়েছ একটা মাত্র', বিমলবাবু কাঁদো কাঁদো গলায় বলেন। 'ছি, এভাবে বলতে হয় না, বাবা। ওরা অতিথি না? অতিথি নারায়ণ', বিমলের মা ভারি নরম গলায় বলেন। 'কেন, ঈদের সময় যখন আমাদের বাড়িতে যাস, তখন আম্মা তোকে আটটা মাংসের টুকরো দেন না? আমাকে দেন মাত্র চারটে', একটি কিশোর মোক্ষম যুক্তি উত্থাপন করে।পেটপূজা সেরে মাসিমাকে কোনোক্রমে একটি ছোট্ট প্রণাম সেরে তিন বন্ধু বাইরে এসে দাঁড়ায়। পেটটা ঠিকমতো ভরানো হয়নি। কী করা যায় এখন? 'চল, শুভদের বাড়িতে গিয়ে রাবড়ি খেয়ে আসি', একজন প্রস্তাব দেয়। এর চেয়ে ভালো কথা আর হয় না, ভাবে অন্য দুজন। নীলিমা কাকিমা ভারি ভালো রাবড়ি বানান। শিবরাম পড়ার পর থেকে তিনজনই রাবড়ির ভারি ভক্ত। মিনিট বিশেক পর এই তিন হরিহর আত্মাকে দেখা যায় কলেজপাড়ায় শুভেন্দুদের বাড়ির সামনের দরজায়।খোলা দরজা দিয়ে তিনজনই হুড়মুড় করে ঢুকে পড়ে। আর পড়বি তো পড় একেবারে নীলিমা কাকিমার সামনে। একপেড়ে করে মোটা লাল পাড়ের গরদের শাড়িপরা, কপালে লাল বড় টিপ, শাঁখা-সিঁদুরে ফরসা কাকিমাকে সাক্ষাৎ প্রতিমার মতো মনে হয় তিন কিশোরের। কপালে বিন্দু বিন্দু ঘাম কাকিমার, দু-হাতে দুটো নৈবেদ্যের থালা। ঢিপ ঢিপ করে কাকিমাকে প্রণাম করে তিনজনই। 'ওরে, থাম, থাম। থালা দুটো আগে নামিয়ে রাখি।' কাকিমা বলে ওঠেন। 'রাবড়ি আছে?' সময় নষ্ট করতে রাজি নয় ত্রিরত্ন। 'ও, এ জন্যই আসা বাবুদের', মুখ টিপে হাসেন নীলিমা কাকি, 'বিজয়ার প্রণাম-ট্রনাম কিছুই নয়'। ঢিপ ঢিপ করে আবার প্রণাম, রাবড়ি না ফসকে যায়। খিলখিল করে হেসে ওঠেন কাকিমা। তারপর ভারি মায়াময় কণ্ঠে বলেন, 'আয়, দিচ্ছি।'রাবড়ি দিয়ে পেট ভরিয়ে রাস্তায় নামতেই দেখা গেল হারান কাকা ও সিরাজ চাচা গল্প করতে করতে এদিকেই আসছেন। 'রাবড়ি খেতে আসছেন', তিন কিশোরের একজন বাকি দুজনকে জানায়। তারপর তিনজনেই হাসিতে ভেঙে পড়ে। 'কী রে, টইটই করে সারা দুপুর পাড়া বেড়াচ্ছিস কেন? যা বাড়ি যা', সিরাজ চাচা ধমকে ওঠেন। ওঁরা পার হয়ে যেতেই তিন কিশোর ঠোঁট বাঁকায়, 'হুঁ, নিজেরা পাড়া ঘুরে বেড়াচ্ছে! আর আমরা ঘুরলেই সব দোষ।' 'বড়রা ভারি হিংসুটে হয়', দ্রুত এ সিদ্ধান্তে পৌঁছাতে তিন কিশোরের এক মিনিটও লাগে না।ঠিক তখনই দেখা যায় বাঁ দিকের গলি থেকে বেরিয়ে আসছেন নাজমা আপা আর রত্নাদি। কলেজের শেষ বছরে পড়া দুজনের গলায়-গলায় বন্ধুত্ব। গুজ গুজ করে তিন বন্ধু কী যেন মতলব ফাঁদে। তারপর তরুণী দুজন একেবারে সামনে আসতেই দুজন কিশোর দ্রুত প্রণামের ভঙ্গিতে আপা আর দিদির পা জড়িয়ে বসে পড়ে। তরুণী দুজন চরম বিব্রত। 'এই, এ কী শয়তানি হচ্ছে!' 'দাঁড়া, এমন মার খাবি না! ছেড়ে দে লক্ষ্মী ভাই আমার।' ভয় দেখানো, অনুরোধ-উপরোধ; কিন্তু নট নড়ন-চড়ন, নট কিচ্ছু। 'বিজয়ার প্রণাম। দুজনকে দুটো টাকা দিয়ে দাও, ছেড়ে দেবে', তৃতীয় কিশোরটি ত্রাণকর্তার ভূমিকা নেয়। পারলে তিনজনকেই ভস্ম করে দেয় তরুণী দুজন তাদের চোখের দৃষ্টি দিয়ে। দিতেই হয় টাকা-তিন কিশোরের উল্লাস দেখে কে? আপাতত বাড়ি যাওয়া যাক। রাতে আবার প্রতিমা বিসর্জনের সময় দেখা হবে।গভীর রাত। কীর্তনখোলার পাড়। প্রতিমা নৌকায় নিয়ে মাঝনদীতে গেছে। ঢোলের বাদ্যি তুঙ্গে। নদীর পাড় ধরে শত শত মানুষ। তার মধ্যে দাঁড়িয়ে আছে ওই তিন কিশোর। সবার চোখে জল-তিন কিশোরেরও। প্রণামের ভঙ্গিতে সবাই যুক্তকর হয়-কে কোন ধর্মের তা সেখানে তুচ্ছ। একসময়ে ঝপাৎ করে একটা শব্দ হয়। প্রতিমা বিসর্জিত হয়েছে। তিন কিশোর বন্ধু জলভরা চোখে পরস্পরকে টেনে নেয় উষ্ণ আলিঙ্গনে।এবারও বিজয়া দশমী আসবে। কিন্তু সময় কত বদলে গেছে, বদলে গেছে মানুষ। একসময় যা ছিল সর্বজনীন, আজ তা হয়ে গেছে খণ্ডিত। একসময় যা ছিল অবিভাজ্য, আজ তা হয়ে গেছে বিভাজিত। একসময় যা ছিল বৃহত্তর সংস্কৃতি, আজ তা হয়ে গেছে সীমিত ধর্ম। বলা হচ্ছে, রাম আর রহিম আলাদা, জলের সঙ্গে পানি মিলতে পারে না, আল্লাহ আর ভগবান এক নন। নানান জায়গায় পূজায় বাধা দেওয়া হচ্ছে, মণ্ডপ ভাঙা হচ্ছে এখানে-ওখানে। অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ।'তবু আশা জাগে, তবু ভালো লাগে'-বিজয়ার শুভেচ্ছা যায় এক মানুষের কাছ থেকে আরেক মানুষের কাছে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। 'ভালো থাকুক সবাই, আনন্দ আসুক প্রতিটি জীবনে, মঙ্গল হোক সবার'-সব শুভেচ্ছার ওটাই তো মূলকথা। কিন্তু তারপরও কথা আছে বিজয়ার শুভেচ্ছার-'আমরা কেউ একা নই, আমরা সবাই সবার সঙ্গে আছি, আমরা সবাই মিলে ওই অদ্ভুত আঁধারকে সরিয়ে দেব।' আমাদের সবার 'মুক্তি আলোয় আলোয় এই আকাশে'।৬০ বছর পর এবারের বিজয়া দশমীতে ওই তিন কিশোরের একজন পেছন ফিরে তাকাবে। ওই তো ১৯৬৪-র দাঙ্গার পর অপূর্বরা চলে যাচ্ছে দেশ ছেড়ে অতি ভোরে। ঠেলাগাড়ির মাথায় বসা অপূর্ব জামার হাতায় চোখ মুছছে। আজকের পেছন ফিরে তাকিয়ে থাকা কিশোরটি সেদিন হাতের ডালটি মট করে ভেঙে ফেলেছিল-কোন রাগে কে জানে। ওই তো তার কয়েক বছর পর ডেনিশরা অস্ট্রেলিয়ায় পাড়ি জমাল। সংখ্যালঘু খ্রিষ্টানদের জন্য নিরাপদ নয় এই দেশ। যেদিন ওরা চলে যায়, আজকের পেছন ফিরে তাকানো কিশোরটি সেদিন শুধু একবার আকাশের দিকে তাকিয়েছিল। কী যে তার নালিশ এবং কার কাছে যে তার নালিশ-কে জানে। আস্তে আস্তে পেছন ফিরে তাকানো কিশোরটি সামনের দিকে মুখ ফেরায়-দেখা যায় তাকে পরিষ্কার। এ তো আর কেউ নয়-এ যে আমি। | 6 |
বাউফল উপজেলায় বাড়ি থেকে টমটম যোগে ধান বিক্রি করতে হাটে যাওয়ার সময় টমটম উল্টে ৫ জন কৃষক আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালাইয়া বন্দর সদর রোডের দক্ষিণপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত রমিজ মল্লিক, হাসান প্যাদাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।জানা গেছে, দশমিনার বহরমপুর গ্রামের কয়েকজন কৃষক টমটমে করে ধান নিয়ে কালাইয়া যাচ্ছিলেন। সদর রোডের দক্ষিণপট্টি এলাকায় টমটমটি দুর্ঘটনার শিকার হয়।প্রত্যক্ষদর্শী মোশারেফ মৃধা বলেন, 'সদর রোডের দক্ষিণপট্টি অংশের প্রায় সোয়া কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। দীর্ঘ বছর ধরে সড়কটিতে কোনো প্রকার সংস্কার না হয়নি। তাই সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।' | 6 |
ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে ফরিদপুরের র্যাব-৮ সদস্যরা। গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট পদ্মার মোড় নামক স্থানে একটি সংঘবদ্ধ ডাকাত দল বাস ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে র্যাবের একটি দল জানতে পারে পদ্মার মোড় এলাকায় একে ট্রাভেলস নামের একটি পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংঘবদ্ধ একটি ডাকাত দল। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন। ডাকাত দলের মধ্যে সাত থেকে আটজন আছেন। তাদের মধ্যে একজন প্রশিক্ষিত গাড়ি চালক। ডাকাত দলটি যাত্রীবেশে গাড়িতে উঠে, প্রথমে অস্ত্রের মুখে ড্রাইভারকে জিম্মি করে, গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মূল্যাবান মালপত্র ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করলে, তাকে অস্ত্র দিয়ে আঘাত করে। গ্রেফতাররা আরও জানায়, তারা গত মাসে দেশের বিভিন্ন স্থানে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটিয়েছেন। গ্রেফতারদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা হয়েছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ১০ নং ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে আজ শনিবার এমনটি জানানো হয়েছে।১০ নং ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়, চলতি সপ্তাহে পুতিনের সঙ্গে আলাপকালে রাশিয়াকে কূটনৈতিকভাবে সমাধানের কথা পুনরাবৃত্তি করবেন। হামলা করা থেকে রাশিয়ার পিছিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বরিস পুনর্ব্যক্ত করবেন ।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এরই মধ্যে বলেছেন, রাশিয়ায় ইউক্রেন হামলা চালালে যুক্তরাজ্যের ন্যাটোর সহযোগী দেশগুলোকে রক্ষার জন্য সেনা মোতায়েন করবে।যদিও ইউক্রেন ন্যাটোর কোনো অংশ না। ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে রাখার দাবি জানিয়েছে রাশিয়া। ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশের সীমান্ত রয়েছে রাশিয়ার সঙ্গে। মস্কোর দাবি, ইউক্রেন ন্যাটোর অংশ হলে তা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকির হবে।এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের রুশ দূতাবাস থেকে এমনটি জানানো হয়েছে।রুশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, জনসন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস মস্কো সফরে আসবেন।গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনাই প্রথম অগ্রাধিকার থাকবে। | 3 |
নওগাঁর আত্রাইয়ে সিপিসি-২ নাটোর ক্যাম্প কর্তৃক অভিযান চালিয়ে মোঃ সাজ্জাদ চৌধুরী রিপন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। সোমবার (১৩ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ০১ টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি ও ২২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জানা যায়, সোমবার রাত আনুমানিক ৮ টার দিকেয় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (নাটোর) র্যাব-৫ এর জশাহী ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পরে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ও মাদক ব্যবসায়ীর জব্দকৃত মালামাল বিদেশী রিভলবার ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ছিলেন। সাজ্জাত চৌধুরী রিপন দীর্ঘ দিন থেকে মাদক ও অস্ত্র বিক্রয়ের সঙ্গে জরিত এবং এলাকায় শীর্ষ মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে আত্রাই থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত সাজ্জাদ চৌধুরী রিপন আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে। | 6 |
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী মারা গেছেন। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- রাজু সিকদার (২৫), তানভীর চৌধুরী রকি (১৯) এবং লেবু মোল্লা (২৫)। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ সিকদার বলেন, রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটেছে। আমরা লাশ ৩টি উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রেন গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা স্টেশনে মঙ্গলবরা রাত সাড়ে ১১ টার দিকে যাত্রী নামিয়ে দিয়ে গোপালগঞ্জ রেল স্টেশনে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ-বর্নি সড়কের ভেন্নাবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রসহ তিন যুবক নিহত হন। রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল বারেক বলেন, ধারণা করা হচ্ছে, ওই তিন যুবক মোটর সাইকেলে করে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনি আর জানান, বুধবার সকাল ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। | 6 |
করোনায় সবকিছু যখন স্তবির, তখন রপ্তানিমুখী শিল্পকে ক্ষুদ্র পরিসরে কাজ করার অনুমতি দিয়েছে সরকার। অভিনয়শিল্পীরাও কি ক্ষুদ্র পরিসরে কাজ শুরু করতে পারে? এ রকম প্রস্তাবে নিজেদের সমালোচনা করে 'স্বার্থপর' আখ্যায়িত করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি, অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু। কিন্তু অভিনয়শিল্পীরা সত্যিই স্বার্থপর? গতকাল শুক্রবার রাতে অনলাইন লাইভে 'করোনাকালের বিপর্যয়ে কেমন আছেন টেলিভিশন নাটকের শিল্পী ও কলাকুশলীরা' শীর্ষক এক আলোচনা করেন টেলিভিশনের ছয় সংগঠনের সভাপতি। সেখানে সালাহউদ্দিন লাভলু বলেন, 'দর্শকদের কাছে আমাদের যে সম্মান ছিল, সেটা কমতে কমতে আমরা প্রায় গুরুত্বহীন হয়ে পড়েছি।' সামনে ঈদ। টেলিভিশনের জন্য স্বল্প পরিসরে শুটিংয়ের প্রস্তাব দিয়েছেন অনেকেই। এমন প্রস্তাবের বাস্তবতা প্রসঙ্গে লাভলু বলেন, 'আমরা স্বার্থপর মানুষ। দেশের স্বার্থে সব যখন লকডাউন করতে হয়েছে, তখন আমরা স্বার্থপরের মতো শুটিং করার কথা ভাবছি।' সাংগঠনিক ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, 'আমরা যখন চুক্তি সই, শুটিংয়ের সময় নির্ধারণসহ নানা প্রস্তাব করেছিলাম, বহু শিল্পী আমাদের সেসব প্রস্তাব মানেনি। এটা আমাদের সাংগঠনিক ব্যর্থতা। আমাদের মধ্যে এখনও অনেক বিচ্ছিন্নতা রয়েছে। এই ব্যর্থতা ও বিচ্ছিন্নতার জন্য আমাদের ভুগতে হবে। সরকার নির্ধারিত বন্ধের সময় শুটিং বন্ধ রাখতে হবে। কেউ শুটিং করলেও সাংগঠনিকভাবে আমাদের প্রতিহত করতে হবে। কারণ কোনো অঘটন ঘটলে সেই দায় আমাদের ওপর এসে পড়বে।' প্রথমবারের মতো অনলাইন লাইভ অনুষ্ঠান করল অভিনয়শিল্পী সংঘ। অ্যাক্টরস ইকুইটির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েব সাইটে 'করোনাকালের বিপর্যয়ে কেমন আছেন টেলিভিশন নাটকের শিল্পী ও কলাকুশলীরা' বিষয়টি নিয়ে করা হয়। আলোচনা করেন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অরগানাইজেশনের (এফটিপিও) চেয়ারম্যান মামুনুর রশীদ, অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম, ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু, প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (টেলিপ্যাব) সভাপতি ইরেশ যাকের ও টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা। লাইভ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। মাসুম রেজা বলেন, 'আমাদের সংকট এই করোনাকালে নয়, শুরু হয়েছে আরও আগে। এখন আমাদের হাতে একদম কাজ নেই। যাদের দৈনিক আয়ের ওপর সংসার চলত, আমরাও বেশিরভাগ সে রকম অবস্থায় চলে গেছি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমরা যে কাজটি করি একে আমরা বলি শিল্প। কিন্তু এটি বাণিজ্যিক শিল্পের অংশ নয়। ফলে সরকার যে ছয়টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, সেগুলোর মধ্যে আমরা নেই। অথচ সংকট আমাদেরও আছে। অন্য পেশাজীবীদের মতো আমরাও বড় সংকটে পড়েছি। যদি আমাদের সুযোগ দেওয়া হতো যে, বাড়িতে কিছু প্রযোজনা নির্মাণে আমরা কাজ করতে পারতাম। কেননা আমরা সবাই ঈদের অনুষ্ঠানের দিকেই তাকিয়ে থাকি। আমরা কেউ এই ঈদে কিছু করতে পারব না। টিভিতে লাইভ অনুষ্ঠানে গেলে তবু কিছু সম্মানী পেতাম। এখন বাড়িতে লাইভ করায় সেটাও পাই না।' এই সংকটে অভিনয়শিল্পীদের সংগঠন কী ভূমিকা রাখতে পারে? এ প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, 'সুদিন যদি ফেরে, সেদিন থেকে আমরা নতুন করে শিল্পীদের সুরক্ষা নিয়ে ভাবব। অভিনয়শিল্পীদের নিয়ে নতুন নীতিমালা তৈরি করব। তাঁদের জন্য সরকারের পক্ষ থেকে থোক বরাদ্দের ব্যবস্থা করার প্রস্তাব করব। আমরা সরকারের কাছে অনুরোধ করব, যাতে আমাদের আয়কর মওকুফ করা হয়। আমরা টেলিভিশকে বলতে পারি যাতে কম সুদে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে তারা অনুষ্ঠান তৈরি করে, তাতে অভিনয়শিল্পীরা বাঁচবে।' মামুনুর রশীদ বলেন, 'যখন সামনে কোনো সংকট আসে, আমরা সক্রিয় হই। সংকট চলে গেলে আমরা আবারও নিস্ক্রিয় হয়ে যাই। আমরা বহু বছর ধরে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে অভিনয়শিল্পীদের জন্য পেনশনের ব্যবস্থা করার কথা বলে আসছি। সেটা এখনও করা যায়নি।' সালাহউদ্দিন লাভলু প্রস্তাব করেন, উদ্দীপনামূলক কিছু ভিডিও আমরা ঘরে বসেই নির্মাণ করতে পারি। তার এ প্রস্তাবের সমর্থন করে ইরেশ যাকের বলেন, 'ঘরে বসে যদি কনটেন্ট তৈরি করা যায়, সেটাও বিক্রি করা সম্ভব। আমরা সৃজনশীল মানুষ। আমাদের ঘরে বসে তৈরি করা যায় এ রকম কিছু কনটেন্টের কথা ভাবতে হবে। ভালো চিত্রনাট্য হলে সেলিম ভাই বা মামুন ভাইয়ের কণ্ঠ ও অ্যানিমেশন দিয়েও আমরা ভালো কনটেন্ট তৈরি করতে পারি।' অভিনয়শিল্পীদের ভবিষ্যৎ মঙ্গল ও কল্যাণের ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছিল অভিনয়শিল্পী সংঘ ও টেলিভিশনের জন্য কাজ করা শিল্পী-কলাকুশলীদের এ সংগঠনগুলো। ফলে তাদের কেবল স্বার্থপর মনে করলেই চলবে না। দেশের স্বার্থে বিভিন্ন সময় নানা অবদান রেখে আসছেন তারাও। এখন এ শিল্পীদের নিয়ে সরকারের ভাবনার সময় এসেছে। | 2 |
গভীর সমুদ্রে জেলেদের জালে আবারও ধরা পড়েছে ৮ মণ ওজনের বিরল প্রজাতির ৭টি পাখি মাছ। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গতকাল বৃস্পতিবার রাতে কালাম উল্লাহ নামের এক জেলের ৫টি ও সোবাহান নামের অপর এক জেলের জালে ২টি মাছ ধরা পড়ে। মাছ ৭ টির মধ্যে ৩ টির ওজন ৬০ কেজি, ১ টি ওজন ৪৫ কেজি ও অপর ৩ টির ওজন ৩১ কেজি। মাছগুলো আজ শুক্রবার দুপুরে মৎস্য বন্দর মহিপুরে বিক্রি করতে নিয়ে আসা হয়। স্থানীয় ও জেলেরা জানায়, দ্রুতগামী এ পাখি মাছ এর আগে কখনো তাদের জালে ধরা পড়েনি। মাছগুলো এক নজর দেখতে ভীড় জমায় স্থানীয়রা। বিডি প্রতিদিন / অন্তরা কবির | 6 |
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) পদে তিন বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেনে জগদীশ চন্দ্র এষ। এর আগে তিনি বিটিভিতে ২০১৮ সালে বিটিভির পরিচালক পদে চুক্তিভিত্তিক হিসেবে যোগদান করেন। মঙ্গলবার (১৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয় সরকার। জগদীশ চন্দ্র এষ বিগত ১২ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার উপকমিটির একজন সদস্য। পাশাপাশি আওয়ামী লীগের অডিও-ভিজুয়াল প্রকাশনা কাজের সঙ্গেও যুক্ত। তিনি বিটিভিতে যোগদানের পর থেকে অনুষ্ঠানে নানা পরিবর্তন আনেন। যুক্ত করেন নতুন নতুন অনুষ্ঠান। যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জামালপুরের সন্তান জগদীশ এষ ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশে পড়াশুনা শেষে তিনি রাশিয়ার মস্কোর গণমৈত্রী বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সাংবাদিকতায় উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফেরেন। দেশে ফেরার পর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন বিটিভির এ পরিচালক। ডি- আরবি | 6 |
লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুল্লাহ কুতুবী এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী লক্ষ্মীপুর জজকোর্টের পিপি আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসামি মো. আক্তার হোসেন কমলনগরের চর লরেন্স এলাকার বেচু ব্যাপারীর ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের কমনগরের চর লরেন্স গ্রামের শাহে আলমের মেয়ে বিবি সাজুর সঙ্গে একই এলাকার আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে আক্তার যৌতুকের দাবিতে তার স্ত্রী সাজুকে বিভিন্ন সময়ে নির্যাতন করেন বলে অভিযোগ ছিল। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে নির্যাতনের একপর্যায়ে সাজুর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন আক্তার। হত্যার ঘটনায় ১৪ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আক্তারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দিলেন। | 6 |
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম। ২০২০ সালের ২৪ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত 'ডিজিটাল ব্যবসার নতুন ফাঁদ ইভ্যালি' শীর্ষক প্রতিবেদনের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। গত শুক্রবার রাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি হোটেলে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস (এসএপিএসএএ) আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা। ফখরুল ইসলামকে পুরস্কার দেওয়া হয় গণমাধ্যমের ব্যবসা ও অর্থনৈতিক শ্রেণির সেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে। এ ব্যাপারে এসএপিএসএএর পক্ষ থেকে বলা হয়, প্রথম আলোয় ইভ্যালি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের ই-কমার্স খাতে বাঁকবদল হয়েছে। এই পুরস্কারের জন্য এবার ১৭টি শ্রেণিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে মোট ৪৩৫টি আবেদন জমা পড়েছিল। জুরিবোর্ড ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করে। বাংলাদেশ থেকে পুরস্কার পেয়েছেন ৩৫ জন। বেসরকারি খাতের সেরা ব্যাংক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশের ব্র্যাক ব্যাংক। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম তমাল পারভেজ পেয়েছেন সেরা চেয়ারম্যানের পুরস্কার। বিমা খাতে সেরা হয়েছেন ন্যাশনাল লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন। ব্যাংক খাতে আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ইউনিয়ন ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান আবদুল কাদের। এ ছাড়া সেরা উৎপাদনশীল কোম্পানি শ্রেণিতে পুরস্কার পেয়েছে কেপিসি ইন্ডাস্ট্রিজ, এক্সপো এক্সেসরিজ ও টাচ ট্রেড ইন্টারন্যাশনাল। বিশেষ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন প্রাণ গ্রুপের মহাব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ সারোয়ার হোসেন ও চ্যারিটি বাংলাদেশ। আর্থিক খাতে আউটস্ট্যান্ডিং মানবসম্পদ বিভাগ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক শাহ আলম। রূপবিশেষজ্ঞ বা বিউটিশিয়ান হিসেবে আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড পেয়েছেন ফারজানা ইসলাম। বেসরকারি সংস্থা শ্রেণিতে পেয়েছে শাপলা সমাজ উন্নয়ন সংস্থা এবং শিক্ষা শ্রেণিতে গাইবান্ধার বোনারপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক মোকসেদা পারভেজ। | 0 |
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান জানান, আগামী ২৮ মার্চ সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে বিএনপির সমর্থন ও সহায়তা থাকবে। শনিবার (১২ মার্চ) দুপুরে তিনি একথা জানান। এর আগে গত ১১ মার্চ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। ওইদিন সারা দেশে আধাবেলা হরতাল পালন করবে বাম দলগুলোর প্রধান এই জোট। অন্যদিকে তাদের হরতালের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিও (বাংলাদেশ ন্যাপ)। এছাড়া একই দিনে হরতাল ডেকেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও। শুক্রবার বিকালে রাজধানীর ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এই হরতাল ডাক দেন তিনি। তিনি বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় আনতে হবে। ভর্তুকি মূল্যে দরিদ্র ২ কোটি পরিবারকে নিয়মিত রেশন দিতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যবসায়ীক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থান নিতে হবে। আগামী ২৮ মার্চ সব রাজনৈতিক দল ও সব জনগণকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, ওইদিন বাসার বাইরে বের হবেন না। বের হলেও হরতালে যোগ দেওয়ার জন্য বের হবেন। সবাই মিলে দলমত নির্বিশেষে যে যেভাবে পারেন হারতাল পালন করবেন। এর আগে শুক্রবার সকালে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কর্মসূচি ঘোষণা করেন। | 6 |
ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের সব ধরনের 'সর্বোচ্চ মাত্রার' নিষেধাজ্ঞা 'শোচনীয়ভাবে ব্যর্থ' হয়েছে। রোববার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের নতুন বছরের উৎসব 'নওরোজ' উদ্যাপন উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন। সোমবার চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিজিটিএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।একই অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনি ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি-ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ধৈর্য ধরে প্রতিরোধ করায় তাঁদের প্রশংসা করে বলেন, 'ইরানের জনগণ ওয়াশিংটনের 'সর্বোচ্চ চাপ' পরাস্ত করতে সক্ষম হয়েছে।'খামেনি বলেন, 'যুক্তরাষ্ট্রের "সর্বোচ্চ চাপ" "শোচনীয় ব্যর্থতায়" প্রতিফলিত হয়েছে এবং এটি বিগত বছরে ইরানের জনগণের অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। গত এক বছরে সারা বিশ্বে যে অসংখ্য ঘটনা ঘটেছে তা প্রমাণ করে ইরানিরা সঠিক পথ গ্রহণ করেছে।'খামেনি এ সময় বিগত বছরের মুদ্রাস্ফীতির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, 'প্রতিকূল জীবিকা পরিস্থিতি ও মুদ্রাস্ফীতি বিগত বছরের সবচেয়ে তিক্ত সমস্যাগুলো একটি ছিল। তবে এই অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা যেতে পারে এবং অবশ্যই সমাধান করা হবে।' এ সময় খামেনি নতুন বছরকে উৎপাদনকে বৃদ্ধির লক্ষ্যে জ্ঞানভিত্তিক চাকরি সৃষ্টির বছর বলে ঘোষণা করেন।খামেনির পদাঙ্ক অনুসরণ করে দেশটির প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তায় ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের 'সর্বোচ্চ চাপ' সহ্য করে ব্যর্থতা কাটিয়ে গত কয়েক বছর দেশের জনগণ যা করেছে তা দেশের সবচেয়ে বড় অর্জন এবং এ জন্য ইরানের জনগণকে ধন্যবাদ জানান তিনি। | 3 |
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছুঁইছুঁই করছে। সরকারি হিসাবে শনিবারও এক হাজার ৬৪৯ জন আক্রান্ত হয়েছে। এ হিসাবে শনিবার প্রতি ঘণ্টায় প্রায় ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত চলতি বছরে ২২ হাজার ৯১৯ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ছয় হাজার ৮৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি আছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৪৩ জন। ঢাকায় ১৮ হাজার ১৪ জন এবং ঢাকার বাইরে চার হাজার ৯০৫ জন আক্রান্ত হয়েছে। তালিকা থেকে দেখা যায়, ঢাকার বাইরেও রোগী বাড়ছে। রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে ১৪২, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৬৪, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২২৬, বারডেম হাসপাতালে ৭২, বিএসএমএমইউতে ১৪৩, পুলিশ হাসপাতালে ২০১, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১৯, বিজিবি হাসপাতালে ৩৩, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৫৮ জনসহ বিভিন্ন হাসপাতালে চার হাজার ৪৭৭ রোগী চিকিৎসা নিচ্ছে। রাজধানীর বাইরে ঢাকা বিভাগে এক হাজার ৩২৩, চট্টগ্রামে ৯৮৯, খুলনায় ৬৬৯, রাজশাহীতে ৫৭৭, ময়মনসিংহে ৪৫৩, সিলেটে ২১০, বরিশালে ৩৮৫ এবং রংপুরে ২৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। রাজধানী ৪৯টি সরকারি-বেসরকারি ও ঢাকার বাইরে শুধু সরকারি হাসপাতালে ভর্তি রোগীর তথ্য পর্যালোচনা করে স্বাস্থ্য অধিদপ্তর আক্রান্তেতর এই সংখ্যা নিরূপণ করেছে। এর বাইরে কয়েক হাজার বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে যেসব রোগী চিকিৎসা নিচ্ছে, তারা হিসাবের আওতায় আসছে না। সংশ্নিষ্টরা বলছেন, ৯০ শতাংশ ডেঙ্গু রোগী হিসাবের বাইরে থেকে গেছে। | 6 |
কাতালান ক্লাব বার্সেলোনার দেওয়া বেতন-কড়ি, সুযোগ-সুবিধার শর্তে রাজি হয়েছেন নেদারল্যান্ডসের লিঁও ফরোয়ার্ড মেম্পিস ডিপে। ফ্রান্স ক্লাব লিঁওর স্পোর্টিং ডিরেক্টর জুনিনহো জানিয়েছেন, বার্সায় যোগ দেওয়ার খুবই কাছে ডিপে। আগামীকালই ক্যাম্প ন্যুতে এসে চুক্তি সম্পন্ন করতে পারেন ডিপে। সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত খেলেছে লিঁও। খেলেছে সেমিফাইনালে। তাদের দারুণ এই খেলার পেছনে ছিল মেম্পিস ডিপের অসাধারণ পারফরম্যান্স। বার্সার কোচ হওয়ার পর থেকেই তাই ডিপের দিকে চোখ রোনাল্ড কোম্যানের। যদিও চুক্তিটা ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে সম্পন্ন না হওয়ার তৈরি হয়েছিল। কিন্তু দলবদলের বাজার ভাঙার আগে এখন সেটা খুবই সম্ভব। লিঁওর স্পোর্টিং ডিরেক্টর বলেছেন, ক্লাবের সঙ্গে ডিপের চুক্তির শেষ বছর চলছে। বার্সার প্রস্তাবে সে রাজী হয়েছে। আগামকাল বার্সায় যোগ দিতে পারে সে। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। সে হয়তো আমাদের ছেড়ে চলেই যাচ্ছে। তবে দলে থাকলে আমাদের নিশ্চয় অনেক ম্যাচ জিততে সহায়তা করবে। এছাড়া লিঁও ছেড়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, ফ্রান্স মিডফিল্ডার জেফ রেইফারের। যদিও লিঁও মনে করছে, শেষ পর্যন্ত সেটা সত্য হবে না। লিঁও অবশ্য এরই মধ্যে ব্রাজিল মিডফিল্ডার লুকাস পাকেতাকে দলে ভিড়িয়েছে। এছাড়া জুভেন্টাস থেকে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে মাতিয়া ডি সিললোকে দলে নিচ্ছে তারা। | 12 |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনের প্রচার জমে উঠেছে। চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। তবে প্রচারে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে নৌকার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান।গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কলাকান্দা ইউপির নৌকার প্রার্থী গোলাম কাদির মোল্লা ও ফরাজিকান্দি ইউপির নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করিমের পক্ষে ঘুরে ঘুরে লোকজনের কাছে গিয়ে ভোট চাইলেন তিনি। মিজানুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন। গতকাল কলাকান্দা ইউপি, ফরাজিকান্দি ইউপিসহ কয়েকটি ইউপিতে ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া হয়েছে। বিভিন্ন বাজারে, দোকানে দোকানে নৌকার পক্ষে একাধিক কর্মী নিয়ে ভোটপ্রার্থনা করছেন তিনি।মিজানুর রহমান বলেন, সাধারণ জনগণের কাছে একটাই কথা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নকে ধরে রাখতে হলে নৌকাকে সব জায়গায় বিজয়ী করতে হবে। প্রসঙ্গত আগামী ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। | 6 |
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত ফোনালাপের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। পাশাপাশি সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও নেয়া হবে। শনিবার (৮ আগস্ট) বিমানবন্দরে র্যাব সদর দপ্তর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ কথা বলেন। তিনি বলেন, সিনহা হত্যার মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। এ মামলার তদন্তে র্যাব সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি যে বিষয়গুলো গণমাধ্যমে এসেছে, সব বিষয় সমন্বিত করে তদন্ত কর্মকর্তা কাজ করবেন। তদন্ত কর্মকর্তা মামলা তদন্তের ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন, তবে বাহিনীর যে কারও সহযোগিতা নিতে পারেন। এখানে আইনি কোনো বাধ্যবাধকাতা নেই। মেজর (অব.) সিনহা হত্যা মামলার আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর সঙ্গে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের মোবাইল ফোনে কথা হয়। এরপর উভয়েই কক্সবাজার জেলা এসপির (পুলিশ সুপার) সঙ্গে মুঠোফোনে হত্যার বিষয়টি নিয়ে আলোচনা করেন। এ সংক্রান্ত সংশ্লিষ্টদের ফোনালাপ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ফোনালাপ ফাঁসের বিষয়ে জেলা পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না জানতে চাইলে আশিক বিল্লাহ বলেন, 'মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট যে ফোনালাপ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা র্যাবের নজরে এসেছে। এ ফোনালাপের বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। এছাড়া অন্য বিষয়গুলো বিশ্লেষণ করে প্রয়োজনে মামলার তদন্ত কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের মোটিভ কী ছিল? এ হত্যাকাণ্ডে কোন কোন ব্যক্তি নির্দিষ্টভাবে দায়ী? তাদের চিহ্নিত করাই র্যাব মূল লক্ষ্য। নিহতের বড় বোন যে মামলাটি করেছেন, ওই মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাতজন আদালতে আত্মসমর্পণ করেছেন। বাকি দুজনের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বাহারছড়া কেন্দ্রে এই দুটি নামের কোনো পুলিশ সদস্য নেই। এরপরও এই দুজনের বিষয়ে র্যাবের তদন্ত চলছে। আশিক বিল্লাহ বলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত ও শিপ্রা দেবনাথের নামে দুটি মামলা করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এই দুটি মামলার ক্ষেত্রে পৃথকভাবে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, নিহত মেজর (অব.) সিনহার বড় বোন যে মামলাটি করেছেন, ওই মামলার গুরুত্বপূর্ণ একজন সাক্ষী সিফাত। অপরদিকে সংশ্লিষ্ট পুলিশ যে মামলাটি দায়ের করেছে, ওই মামলায় সিফাত একজন অপরাধী। বর্তমানে সে পুলিশ হেফাজতে। বিষয়টি নিয়ে র্যাব পর্যালোচনা করছে, র্যাবের বক্তব্য হচ্ছে- যেহেতু পৃথক দুটি মামলা হয়েছে, পুলিশের করা মামলার ক্ষেত্রে যে আইনজীবী আছেন তিনি সিফাত ও শিপ্রাকে মুক্ত বা জামিনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন। এর বাইরে র্যাবের তদন্তকারী কর্মকর্তা সিফাত ও শিপ্রার খোয়া যাওয়া ল্যাপটপ, হার্ডডিক্স, ঘড়ি উদ্ধারের বিষয়ে প্রয়াজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। | 6 |
ঢাকা: ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে জাতীয় পার্টি (জাপা)। সমাবেশ থেকে সাংবাদিক রোজিনাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানান সংগঠনটি।জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাইছে। ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এটা স্পষ্টই যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন। ইসরায়েলকে এই হামলা বন্ধ করতে হবে।রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়ে জি এম কাদের বলেন, অফিশিয়াল সিক্রেসি আইন বাতিলের দাবিতে আমরা অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছি। রোজিনার কণ্ঠরোধ মানে পুরো বাংলাদেশের কণ্ঠরোধ। একটা স্বাধীন দেশে কারো কণ্ঠরোধ করা যাবে না। এখানে রাজতন্ত্র চলে না, এটা প্রজাতন্ত্রের দেশ। গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা লড়াই চালিয়ে যাবো।জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা সভাপতির বক্তব্যে বলেন, আমাদের যুদ্ধের সময় যে কয়েকটা আরব দেশ পাশে ছিল ফিলিস্তিন তার মধ্যে অন্যতম। তাই ইসরায়েলের এমন বর্বর হত্যাকাণ্ডের সময় ফিলিস্তিনের পাশে থাকা আমাদের দায়িত্ব। সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে আটকে রেখে নির্যাতন করা হয়েছে তাও অত্যন্ত ন্যক্কারজনক।সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম, মহাসচিব জিয়াউদ্দীন বাবলুসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।প্রেসক্লাবে আরো যারা মানবন্ধন ও বিক্ষোভ করেছেফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়ে প্রেসক্লাবে আরো সমাবেশ করেছে গণতন্ত্রী পার্টি, এশিয়া মানবাধিকার সংস্থা ও ইসলামি ঐক্যজোট।আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের যথাযথ বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নারী, শ্রমিক, কৃষক, যুব জোট। টাস্কফোর্স গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তাঁরা।প্রেসক্লাবের ভেতরে রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ সিন্ডিকেটের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। মানববন্ধনে আরো যুক্ত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি, বাংলাদেশ সাংবাদিক জোট, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম, লালমনিরহাট সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ধর্মীয় লেখক ও সাংবাদিক সমিতি, ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সংগঠন।প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, রোজিনাকে আটকের পর আমি অনেকের সঙ্গে কথা বলেছি কিন্তু কেউ কোন ব্যবস্থা নেয়নি। ঘণ্টার পর ঘণ্টা রোজিনাকে আটকে রেখে যেভাবে হেনস্তা করা হয়েছে কোন সভ্য দেশে এমন হতে পারে না। যে তদন্ত কমিটি করা হয়েছে সেটা আমরা মানি না। কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ থাকতে পারবে না, আমাদের প্রতিনিধি রাখতে হবে। যে আইনে রোজিনাকে আটক করা হয়েছে সে আইনে কোন মামলাই হতে পারে না। এই আইনটি বাতিল হওয়া উচিত। এক শ বছর আগের অকার্যকর আইন দিয়ে একটি স্বাধীন দেশ চলতে পারে না। | 6 |
শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান হয়। নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিচারপতি, সিনিয়র আইনজীবীসহ আমন্ত্রিত অতিথিরা যোগ দেন। এর আগে, বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নিয়োগ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। প্রধান বিচারপতির নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। দেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পর ২২তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। | 6 |
অনেকটা চুপিসারে দেশে ফিরেছেন এন্ড্রু কিশোর। বিশ্রামের স্বার্থে ফেরার কথাটি কাউকেই জানাননি তিনি অথবা তার পরিবারের সদস্যরা। দীর্ঘ ৯ মাস পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। ১১ জুন রাত আড়াইটায় সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে ঢাকায় নামেন এই শিল্পী। এরপর থেকে আছেন নিজের মিরপুরের বাসাতে। জানা গেছে, বিশ্বস্ত সূত্রে। বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক তার ঘনিষ্ঠজন। জানান, এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনো তিনি বেশ দুর্বল। আর করোনার এই সময়ে নীরবেই বিশ্রাম নিতে চান শিল্পী। তাই কাউকেই ফেরার কথাটি জানাননি। আরো জানান, কোলাহলমুক্ত থাকতে ডাক্তারের কড়া নির্দেশ আছে। তাই সেগুলো মেনে চলতে হচ্ছে এই শিল্পীকে। উল্লেখ্য, কিডনি ও হরমোনজনিত সমস্যার কারণে উন্নত চিকিৎসা নিতে গত বছর ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। পরে তার শরীরে ক্যানসার কোষের উপস্থিতি পাওয়া যায়। বিভিন্ন ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেয়া হয় তাকে। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে এরই মধ্যে বিক্রি করেছেন তার রাজশাহী শহরে কেনা ফ্ল্যাটটি। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পীর পরিবারের পাশাপাশি সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, বেশকিছু প্রতিষ্ঠান এবং প্রবাসীরা এগিয়ে এসেছেন। | 2 |
আজ ২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার। আজ রাত ৮টায় আইপিএলে মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইটরাইডার্স। ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টসে। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাত ১২টা ৪৫ মিনিটে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। কাছাকাছি সময়ে শুরু হবে ইউরোপা লিগ ও ইউরোপা কনফারেন্স লিগের লড়াইও।ক্রিকেটঢাকা প্রিমিয়ার লিগশেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জসকাল ৯টাসরাসরি, টি স্পোর্টস ও গাজী টিভিআবাহনী-রূপগঞ্জ টাইগার্সসকাল ৯টাসরাসরি, টি স্পোর্টস ইউটিউবপ্রাইম ব্যাংক-গাজী গ্রুপসকাল ৯টাসরাসরি, বিসিবি ফেসবুক পেজইন্ডিয়ান প্রিমিয়ার লিগদিল্লি-কলকাতারাত ৮টাসরাসরি, স্টার স্পোর্টস ১,গাজী টিভি ও টি স্পোর্টসফুটবলইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেড-চেলসিরাত ১২টা ৪৫ মিনিটসরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ২উয়েফা ইউরোপা লিগপ্রথম সেমিফাইনাল, ১ম লেগওয়েস্ট হাম-ফ্রাংকফুর্টরাত ১টাসরাসরি, সনি টেন ২দ্বিতীয় সেমিফাইনাল, ১ম লেগলাইপজিগ-রেঞ্জার্সরাত ১টাসরাসরি, সনি সিক্সউয়েফা কনফারেন্স লিগপ্রথম সেমিফাইনাল, ১ম লেগলেস্টার সিটি-এএস রোমারাত ১টাসরাসরি, সনি টেন ১দ্বিতীয় সেমিফাইনাল, ১ম লেগফেয়েনুর্দ-অলিম্পিক মার্শেইরাত ১টাসরাসরি, সনি টেন ৩ | 12 |
২০২২ সালে ভারতের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নতুন বছরে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ জোহানেসবার্গ থেকে দূরে সরিয়ে নেয়া হয়েছে। প্রথমে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দ্যা ওয়ান্ডারার্স স্টেডিয়ামকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছিল এ টেস্ট সিরিজের জন্য। ভারত-দক্ষিণ আফ্রিকার তিন টেস্ট ম্যাচের দু'টি এ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন করোনা নিয়ন্ত্রণে কঠোর জৈব-বলয় নীতির আওতায় সকল ম্যাচগুলো কেপটাউনে সরিয়ে নেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতকে স্বাগত জানাতে দক্ষিণ আফ্রিকা প্রস্তুত। ভারতকে আতিথেয়তা দেয়ার বিষয়টিকে তারা গুরুত্বের সাথে দেখছে। বর্ণবাদ ইসুতে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পর আবার দক্ষিণ আফ্রিকা যখন ক্রিকেটে ফিরে, তখন ১৯৯১ সালে ভারত দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট খেলতে যায়। ওই ভারতীয় টেস্ট সফরের ৩০তম বার্ষিকীতেই অনুষ্ঠিত হবে এ টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ বলেন, ভারতীয় টেস্ট সফর দেশটির ক্রিকেট বোর্ডের সাথে আমাদের চমৎকার সম্পর্কের নিদর্শন। সূত্র : ইএসপিএনক্রিকিফিনো | 12 |
শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ারমুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতেআজ শুক্রবার বিকেল ৩টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান আজ দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, বিএনপিকে শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে শিবলী নোমান বলেন, একটি রাজনৈতিক দলের সমাবেশে যে ধরনের নিরাপত্তা নেওয়া হয়, একই ধরনের নিরাপত্তায় নেওয়া হয়েছে। তারা (বিএনপি) শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করবে বলে আশা পুলিশের। কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে গত ১৫ জুলাই এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছিলেন, শুক্রবার (২০ জুলাই) ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ-সমাবেশ করা হবে। পুলিশ বলছে, ২৩টি শর্তসাপেক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টার মধ্যে বিএনপিকে 'শান্তিপূর্ণ সমাবেশ' করার অনুমতি দেওয়া হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে-বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচির কার্যক্রম সীমাবদ্ধ রাখা। রাস্তা ব্যবহার করে অথবা রাস্তা বন্ধ করে সমাবেশ না করা। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) রাখা। স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশ কর্মসূচির ভেতরে-বাইরে সিসি ক্যামেরা ও গেটে আর্চওয়ে বসানো। ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি। নিজস্ব ব্যবস্থাপনায় কর্মসূচিস্থলে আসা সব যানবাহনে তল্লাশি। অনুমোদিত স্থানের বাইরে মাইক/শব্দযন্ত্র ব্যবহার না করা। এ ছাড়া শর্তে বলা হয়েছে, এই অনুমতি স্থান ব্যবহারের অনুমতি নয়। স্থান ব্যবহারের জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। | 9 |
আফগানিস্তানে এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে। এই নারী পুলিশ কর্মকর্তার স্বজনরা বিবিসিকে এই তথ্য জানান। তালেবানের হাতে নিহত ওই নারী পুলিশ কর্মকর্তার নাম বানু নেগার। দেশটির মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহে পারিবারিক বাসভবনে তালেবান তাকে গুলি করে হত্যা করে। নিহতের পরিবার জানিয়েছে, স্থানীয় একটি কারাগারের দায়িত্বে থাকা বানু নেগার আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আচমকা তিনজন বন্দুকধারী শনিবার তাদের বাড়িতে আসেন। তারপর পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে তাদের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। এ বিষয়ে তালেবান কোন মন্তব্য করতে চায়নি। তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির মধ্যে এই হত্যাকাণ্ড ঘটল। এ নিয়ে কথা বললে প্রতিহিংসার শিকার হওয়ার ভয়ে স্থানীয় কেউ মুখ খুলছেন না। তবে নিহতের পরিবারের মাধ্যমে বিবিসির হাতে আসা ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির এক কক্ষে দেয়ালে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। রক্তাক্ত মরদেহের মুখ ক্ষবিক্ষত। চেনা যাচ্ছে না। এক প্রত্যক্ষদর্শী অবশ্য বিবিসিকে জানিয়েছেন, বন্দুকধারীরা আরবিতে কথা বলছিলেন। উল্লেখ্য, আফগানরা মূলত পশতু ভাষায় কথা বলে। | 3 |
ঢাকা: ভোরে এক পশলা বৃষ্টির পর আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ফের হঠাৎ বৃষ্টি। ঢাকার ব্যস্ত সড়কে তখনও অনেকে অফিসমুখী।বৃষ্টিতে যাতে ভিজতে না হয় সেজন্য রাজধানীর এয়ারপোর্ট সড়কের জিয়া কলোনাীর কাছে ফ্লাইওভারের নিচে আশ্রয় নিতে থাকেন মোটরসাইকেল আরোহীরা। এক এক করে শতাধিক মানুষ নিজের মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যান ফ্লাইওভারের নিচে। এতেই বাঁধে বিপত্তি।এক পাশের সড়কের বেশিরভাগ অংশে মোটরসাইকেল চালকেরা অবস্থান নেন। ফলে যতটুকু রাস্তা ফাঁকা ছিল সেখান দিয়ে একটি একটি করে গাড়ি পার হতে পারছিল। এতে অল্প সময়ের মধ্যে সেখানে তৈরি হয় যানজট।রাস্তা আটকে যারা দাাঁড়িয়েছিলেন তাদের সরে যেতে অনুরোধ করেন মোটরেসাইকেল রাস্তায় রেখে ফুটপাতে দাঁড়িয়ে থাকা চালকেরা। কিন্তু এতে বিরক্তি প্রকাশ করেন রাস্তা আটকে রাখা চালকেরা। যারা রাস্তা আটকে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে অন্য চালকদের কথা কাটাকাটিও হয়। ততক্ষণে গাড়ির জট ছড়ায় প্রায় আধা কিলোমিটার জুড়ে।এমন সময় ছাতা মাথায় নিয়ে একজন ট্রাফিক সার্জেন্ট আসেন ওই ফ্লাইওভারের নিচে। যারা রাস্তা আটকে মোটরসাইকেল নিয়ে সেখানে ছিলেন তাদের সরে যাওয়ার অনুরোধ করেন তিনি। সরতে গেলেই ভিজতে হবে বলে কেউ পুলিশ কর্মকর্তার কথা শুনছিলেন না।এরপরেও রাস্তা ফাঁকা করে সরে যাওয়ার অনুরোধ করতে থাকেন আনুমানিক ৫০ বছর বয়সী সেই ট্রাফিক সার্জেন্ট। কিন্তু কেউই তাঁর কথা শুনেননি।পরে ট্রাফিক সার্জেন্ট ছাতা গুটিয়ে ধাক্কা দিয়ে রাস্তা আটকে রাখা মোটরসাইকেলগুলোকে সরিয়ে দিতে থাকেন। বৃষ্টির মধ্যেই রাস্তা ছাড়তে বাধ্য হন তাঁরা। এভাবে ২৫-৩০টি মোটরসাইকেল সরিয়ে দেওয়ার পর সড়কের অর্ধেক ফাঁকা হয়ে যায়। স্বাভাবিক হয় যানচলাচল।মিনেট বিশেক ধরে ট্রাফিক সাজেন্টের এই কার্যক্রম যারা দেখছিলেন, তাদের মধ্যে একজন মন্তব্য করেন, 'সোজা আঙুলে আসলেই ঘি ওঠে না।' | 6 |
ভোজ্যতেলের তীব্র সংকটের মধ্যে বগুড়ার শেরপুরে এক ব্যবসায়ীর গোডাউনে ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের হাট খোলা এলাকায় ফকির অয়েল মিলের গোডাউনে এই অভিযান চালানো হয়।শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিনের নেতৃত্বে এই অভিযানে ফকির অয়েল মিলের মালিক আনোয়ার হোসেন ফকিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।নিয়মিত বাজার পরিদর্শনে বের হলে ভ্রাম্যমাণ আদালত ফকির অয়েল মিলের গোডাউনে ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেলে মজুত দেখতে পান। এ সময় তাঁর কাছে মজুতের কারণ জানতে চাইলে গোডাউনের মালিক কোন সদুত্তর দিতে পারেননি। অধিক মুনাফার উদ্দেশ্যেই তিনি দীর্ঘদিন থেকে তেল মজুত করছেন বলে ধারণা করা হচ্ছে।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, 'নিয়মিত বাজার পরিস্থিতি পরিদর্শনের সময় এসব তেল উদ্ধার করা হয়েছে। উক্ত ব্যবসায়ী ভবিষ্যতে তেলের মজুদ না করা ও বাজার মূল্যে বিক্রি কারার অঙ্গীকার করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।' | 6 |
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রবিবার রাত ৮টায় দুবাইয়ে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যে দলই জিতুক, হবে নতুন ইতিহাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো শিরোপার দেখা পায়নি তাসমানিয়ান দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবার বিশ্বকাপে প্রথম থেকেই দুর্দান্ত খেলছে অজি ও কিউইরা। গ্রুপপর্বে নিউজিল্যান্ড হেরেছে পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে অস্ট্রেলিয়া গ্রুপপর্বে হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড ৫ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ৫ উইকেটে হারায় পাকিস্তানকে। পড়শি দুই দেশ ফাইনালের টিকেট নিশ্চিত করেছে একই ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে। ফাইনালে কে জিতবে শিরোপা? কে শিরোপা দৌড়ে এগিয়ে- এ নিয়ে বলতে গেলে বলব দুই দলের সম্ভাবনা ফিফটি ফিফটি। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিন বিভাগেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সমানে সমান। কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ওশেনিয়দের মধ্যে দেখা হয়েছে মাত্র একবার। ২০১৬ সালে ভারতের ধর্মশালায় সে ম্যাচটি অবশ্য জিতেছিল নিউজিল্যান্ড। ১৪৩ রানের স্বল্প লক্ষ্যে ব্যাট করতে নেমে অজিরা ম্যাচটি হারে ৮ রানের ব্যবধানে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের হিসাবে এগিয়ে অজিরা। ১৫ বারের দেখায় ৯ জয় অজিদের, বাকি ৫ ম্যাচ কিউইদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের যাত্রাটা হয়েছিল এই দুই দলের মাধ্যমে। ২০০৫ সালে প্রথমবার বিশ্ব ক্রিকেট ২০ ওভারের ম্যাচের সঙ্গে পরিচিত হয়েছিল। সে ম্যাচটিতে কিউইদের বিপক্ষে ৪৪ রানের জয় তুলে নিয়েছিল অজিরা। টি-টোয়েন্টি ক্রিকেট একজন বোলার অথবা একজন ব্যাটসম্যানই পুরো ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিতে পারেন। প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালে ড্যারিল মিচেল ও ম্যাথু ওয়েড ইংল্যান্ড এবং পাকিস্তানের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে। রবিবার ও সেমিফাইনালের মতো যে কেউ নায়ক বনে যাওয়ার সুযোগ পাবেন। আজকের ফাইনালে ওপেনিংয়ে অজিদের ভরসা অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। টপ অর্ডারে অস্ট্রেলিয়ার ট্রাম্পকার্ড মিচেল মার্শ। ফিনিশিংয়ে তাদের মূল ভরসা মার্কাস স্টয়নিস। বোলিংয়ে অ্যারন ফিঞ্চদের ট্রাম্পকার্ড ফাস্ট বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড। অন্যদিকে কিউইদের ব্যাটিংয়ে মূল ভরসা ওপেনিংয়ে ড্যারেল মিচেল ও মার্টিন গাপটিল নিজেদের মেলে ধরতে পারলে রান পাহাড়ে চাপা পড়বে অজিরা। ম্যাচে নিউজিল্যান্ডের হাল ধরার কারিগর অধিনায়ক কেন উইলিয়ামসন। ফিনিশিংয়ে তাদের ট্রাম্পকার্ড জিমি নিশাম। ফাইনালে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেন দুই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। দুই দলের দুই স্পিনার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেমিফাইনালে পাকিস্তানের শাদাব খান ৪ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা এবং নিউজিল্যান্ডের ইশ সোধি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের গতিপথ। ফাইনালে টস বেশ গুরুত্বপূর্ণ। এবারের বিশ্বকাপে টস জিতে যারা পরে ব্যাট করেছে তারাই বেশির ভাগ ম্যাচ জিতেছে। দুই সেমিফাইনালেও তাই দেখেছি। রবিবারের ফাইনালে যারা আগে ব্যাট করবে তারা ১৮০ থেকে ১৯০ রান করলে ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলেই অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে। বড় আসরে তাদের ট্রফি নেই। অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেটে ৫ বারের চ্যাম্পিয়ন। ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেটের ফাইনালে ওঠেও আইসিসির অদ্ভূত নিয়মের কারণে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল কেন উইলিয়ামসন বাহিনীকে। টি-টোয়েন্টির আগের ছয় আসর থেকে কোনো শিরোপা জিততে না পারলেও রবিবার অজিদের সামনে সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ থাকছে। | 12 |
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মান সম্মত শিক্ষা অর্জনে বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল হবে। এ লক্ষে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। বুধবার (১৩ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেসকো সদরে ইউনেসকোর ৪০তম জেনারেল কনফারেন্সে বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের সময় মন্ত্রী এ কথা বলেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ আইসিটি শিক্ষায় বেশি গুরুত্ব দেয়ার বিষয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রাইমারি ও সেকেন্ডারি লেভেলে ডিজিটাল ক্লাসরুম স্থাপনসহ ডিজিটাল সেন্টার চালু করা হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি কারিকুলাম ডেভেলপমেন্টের কাজ চলছে। বাংলাদেশের প্রান্তিক জনপদেও আইসিটি শিক্ষা চালু করা হয়েছে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজের ভাষায় শিক্ষায় জোর দেয়া হয়েছে। ইউনেসকোর ৪০তম জেনারেল কনফারেন্সের প্রেসিডেন্ট তুরস্কের রাষ্ট্রদূত আহমেত আলতাই সেনজিজারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদাম অদ্রে অজুলে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারিজেনারেল মনজুর হোসেন উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস ইউনেসকোর ৪০তম জেনারেল কনফারেন্সের উদ্বোধন করেন। সারা বিশ্বের ১৯৩ দেশ এ কনফারেন্সে অংশগ্রহণ করেছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, 'এসডিজি - চার' সবার জন্য মানসম্মত শিক্ষা অর্জনে সরকার খুব গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য ও অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশ প্রাইমারি শিক্ষায় এনরোলমেন্টের হার ৯৮ শতাংশ এবং ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীর পরিমাণ বেশি। চতুর্থ শিল্প বিপ্লবের কারণে রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ভার্চুয়াল রিয়ালিটিরমত বিষয়গুলি বিস্ময়কর গতিতে এগিয়ে যাচ্ছে। উল্লেখিত বিষয়ে একটি নৈতিক মানদণ্ড তৈরি করতে মন্ত্রী ইউনেসকোকে আহ্বান জানান। | 6 |
৫০ লাখ দরিদ্র পরিবারকে আড়াই হাজার করে নগদ সহায়তা দেওয়া প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে সছঠক ও সাহসী পদক্ষেপ বলে অভিহিত করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার (১১ মে) ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা-৮ আসনের নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে ১ হাজার কার্ডের তালিকা প্রণয়নের বিষয় পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সভায় মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, সদস্য তৌহিদুর রহমান, জাহাঙ্গীর আলম ফজলু ও আনোয়ারুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন। রাশেদ খান মেনন বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন মানুষকে এ সহায়তা দেওয়ায় তাদের যেমন আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে, তেমনি অর্থনীতিতেও চাহিদা সৃষ্টি করে তাকে সচল করতে সাহায্য করবে। তিনি বলেন, পাশের দেশ ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশেও এ ব্যবস্থা গৃহীত হয়েছে। তবে এ অর্থ দেওয়ার জন্য যে সীমাবদ্ধ সময়ের মধ্যে কার্ড প্রণয়নে তালিকা দেওয়ার জন্য বলা হয়েছে তাতে সিটি করপোরেশন অন্তর্গত ওয়ার্ডগুলোর সঠিকভাবে কার্ড প্রণয়ন ছিল এক দুঃসাধ্য কাজ। এক্ষেত্রে অতীত আমলের মতোই আমলাতান্ত্রিক হুকুমনামা প্রধানমন্ত্রীর সব প্রচেষ্টাকেই ব্যর্থ করে দিতে পারতো। সিটি করপোরেশন নির্ধারিত এক থেকে দেড় দিনের মধ্যে বিশাল প্রশ্নমালা পূরণ করে কম্পিউটারে আপলোড করা ছিল দুঃসাধ্য ব্যাপার। এছাড়া কোনো কাউন্সিলরের কার্যালয়ে সেই জনবল ও সুবিধা নেই। তারপরও কর্মীদের সঙ্গে নিয়ে কাউন্সিলররা যে কাজটি করেছেন তার জন্য তিনি তাদের অভিনন্দন জানান। করোনা ভাইরাস মোকাবিলায় যেসব সংবাদকর্মী ও পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান রাশেদ খান মেনন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা প্যাকেজের মতো সাংবাদিক ও সংবাদকর্মী, বেসরকারি স্কুল কলেজের জন্য ঈদের আগেই তহবিল ঘোষণা করারও আহ্বান জানান তিনি। | 6 |
গত মঙ্গলবার (৪ আগষ্ট) মিশিগানে অনুষ্ঠিত ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অংশগ্রহন করেছিলেন দুই বাংলাদেশি আমেরিকান। ডিস্ট্রিক্ট -৪ থেকে রিপ্রেজেনটেটিভ পদে হ্যামট্রামেক সিটির সাবেক ডেপুটি মেয়র সাহাব আহমেদ আরও ১১ জনের সাথে প্রতিদ্বন্দিতা করেন। ডাকযোগে আসা ব্যালট গণনার আগে কেন্দ্রে এসে ভোট প্রদানকারিদের হিসাবে এগিয়ে আছেন ইয়েমেনি আমেরিকান ইব্রাহিম আয়াস। যার প্রাপ্ত ভোট সংখ্যা ৪১৮০ এবং মোট ভোটের ৩৪.১%। অপরদিকে, সাহাব আহমেদ পেয়েছেন ৭০১ ভোট এবং যা কিনা মোট ভোটের ৫.৭%। যদিও ইব্রাহিম আয়াসকে এখন পর্যন্ত নির্বাচিত ঘোষণা করা হয়নি তবুও মনে হচ্ছে তিনিই হবেন প্রাইমারীতে বিজয়ী। জানা গেছে, মোট ভোটের ৯৩% হিসাব করা হয়েছে। বাকী ৭% ভোট যদি বাংলাদেশী প্রার্থীর পক্ষেও চলে আসে তাহলেও সাহাব আহমেদের বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। নির্বাচনে বাংলাদেশীদের প্রার্থীতা এবং হতাশাজনক ফলাফল নিয়ে স্থানীয় বাংলাদেশীদের সাথে কথা হয়। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশি সবাই এক হয়ে কাজ করলে আমাদের জন্য ভাল হতো। হ্যামট্রামেক সিটি কাউন্সিলে বাংলাদেশী অনেকেই নির্বাচিত হয়েছেন। অনেকই ভাল কাজ করেছেন। বিশেষ করে মুসলিম কমিউনিটির জন্য মসজিদে মাইক লাগিয়ে আযান দেয়ার ব্যবস্থা করেছেন এবং চলমান করোনা মহামারীতে অনেকেই কমিউনিটির সাহায্যার্থে এগিয়ে এসেছেন। অন্য আরেকজন বলেন, আমাদের যারা এই সব নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা নিজেদের আধিপত্য নিয়ে ব্যস্ত থাকেন। অনেকেই আবার আমাদের কমিউনিটিতে বিভেদ সৃষ্টি করে নিজে ফায়দা লোটার চেষ্টা করেন। নির্বাচিত হয়ে নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন। কমিউনিটির কোন কাজে আসছে কিনা সেটাই এখন দেখার বিষয়। নির্বাচন আসলেই বলেন আমাদের কমিউনিটির স্বার্থে বাংলাদেশিদের নির্বাচিত করা দরকার। কিন্তু নির্বাচিত হলেই দেখা যায়, যেই লাউ সেই কদু। হ্যামট্রামেক সিটির সচেতন এক বাসিন্দা অভিযোগ করে বলেন, এক প্রার্থী যেভাবে বিভিন্ন পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে গেছেন, দেখে মনে হয়েছিল সেটা অনেক গুরুত্বপূর্ণ পদ। কিন্তু কেন্দ্রে গিয়ে দেখি ঐ প্রার্থীর নামই নেই ব্যালট পেপারে। এভাবে কেউ কেউ বাঙালিকে হাইকোর্ট দেখানোর মত তামশা করেছেন, যা খুবই লজ্জার।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ | 4 |
পটুয়াখালী ও বরগুনায় রাখাইনদের শেষ গ্রামগুলোর প্রায় ৭০ ভাগ শ্মশান এবং ৫০ ভাগ মন্দিরই ভূমি দখলে আক্রান্ত। এগুলোর বেশিরভাগই দখল হয়েছে গত তিন দশকে। কোনো কোনো শ্মশান ও মন্দির পুরোপুরি বেদখল হয়ে গেছে। কয়েকটি এখন নামে মাত্র টিকে আছে। দখলদাররা চারপাশ থেকে এমনভাবে ঘিরে ফেলেছে যে কিছু মন্দির ও শ্মশানে ঢুকবার রাস্তাই বন্ধ হয়ে গেছে। 'এসবই ঘটছে প্রশাসনের নাকের ডগায়'- রাখাইন নেতারা এমন অভিযোগই করছেন। পটুয়াখালী কলাপাড়া উপজেলার ছয়টি রাখাইন গ্রাম ঘুরে দেখা গেছে, ভূমিদস্যুরা তাদের দখল করা জমিতে দোকানপাট, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে ফেলেছে। যদিও ওইসব জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। পটুয়াখালী ও বরগুনায় রাখাইন জনসংখ্যা প্রায় ৯৫ ভাগ কমে গেছে গত এক শতকেরও কম সময়ে। মূলত ভূমি দখলের কারণেই এমনটা ঘটেছে। 'আমাদের বাস করার জায়গা এতটাই কমেছে যে আমরা এখন শেষকৃত্যও নিজেদের ঐতিহ্য অনুযায়ী করতে পারি না,'- বলছিলেন চিংমা থ্রু, নাচনাপাড়া নামে এক রাখাইন গ্রামের বাসিন্দা। তিনি ব্যাখ্যা করলেন, রাখাইনদের সব শ্মশানেই থাকে দুটি অংশ। শ্মশানকে তারা বলে চানসাই। ধর্মীয় বিশ্বাসে রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও বাঙালি বৌদ্ধ, এমনকি অন্য আদিবাসী বৌদ্ধদের সঙ্গেও রাখাইন রীতিনীতির অনেক পার্থক্য রয়েছে। রাখাইন রীতি অনুযায়ী শ্মশানের দুটি অংশের একটিতে অতিথিদের শেষকৃত্য করা হয়। ঐতিহ্য অনুযায়ী তারাই অতিথি, যারা তাদের গ্রামের বাইরে মারা যান। অন্য শ্মশানটিতে গ্রামে যাদের মৃত্যু হয় তাদের শেষকৃত্য সম্পাদন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অতিথি শ্মশান তো বটেই, মূল শ্মশানেরও জমি দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। নাচনাপাড়া গ্রামের শ্মশানটি কাগজেকলমে ৩০ শতাংশ জমিতে হলেও ১০ শতাংশ জমিও নেই আর। এই শ্মশানে ঢুকবার রাস্তাটিও পুরোপুরি দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। শ্মশানের তিন পাশেই তৈরি হয়েছে স্থাপনা, যার মধ্যে রয়েছে দোকানপাট ও মাদ্রাসা। 'শ্মশানে লাশ নিয়ে যাওয়ার একটি বিশেষ নিয়ম আছে, সেটি হচ্ছে এই লাশ বা লাশ বহনকারী কফিন কোনোভাবেই অন্য কোনো কিছু স্পর্শ করতে পারবে না,' বললেন ফ্রুয়ে রাখাইন। শ্মশানের যে পাশটি এখন দখল হয়নি সেই পাশে বইছে আরপাঙ্গাসিয়া নদী। আরপাঙ্গাসিয়া নদীর পার ধরেও ভাঙছে শ্মশান। ভূমি দখলদাররা শ্মশানটিকে পরিণত করেছে ময়লার ভাগাড়ে। শ্মশানের মধ্যে হাঁটতে হয় খুবই সাবধানে, কারণ এখানে অনেক বাঙালি আসে প্রকৃতির ডাকে সাড়া দিতে। নাচনাপাড়ার অন্য একটি শ্মশান ইতোমধ্যেই দখল হয়ে গেছে আরও অনেক রাখাইন পাড়ার মতো। এই দখলগুলো হয় সাধারণত জাল দলিলের মাধ্যমে। দখলের আরেকটি প্রক্রিয়া হচ্ছে, প্রথমে আশপাশের খাসজমি দখল করা। তারপর ধীরে ধীরে বাড়ানো হয় এই দখলদারিত্ব। দখলের শুরুটা অনেক সময় শান্তিপূর্ণ হতে পারে, যেমন দোকান ভাড়া নেওয়া। ভাড়া নেওয়া দোকান অচিরেই পরিবর্তিত হয় নিজের দোকানে। কুয়াকাটার মিস্ত্রিপাড়ার বিখ্যাত সীমা বৌদ্ধবিহারের জমি এই প্রক্রিয়ায় দখল শুরু করছে একটি বাঙালি পরিবার। এই পরিবারটি মন্দিরের কাছ থেকে মাসিক ৫০ টাকায় দোকান ভাড়া নিয়েছিল দুই দশক আগে। 'বছরের পর বছর ভাড়া দিয়ে থাকার পর এখন তারা এটা নিজেদের জমি বলে দাবি করছে,' বললেন মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহারের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মংলা চিং। এই বিহারটি এক দশমিক ৮৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত। বিহারের জমি দখলের ঘটনায় অভিযুক্ত সেলিম মুন্সির দাবি, তারা জমি কিনে দোকান করেছেন। মন্দিরকে কোনো দিনই ভাড়া দেননি। তবে উৎসবপার্বণে 'চাঁদা-টাদা' দিয়েছেন। বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য মং ম্যা রাখাইন বলেন, 'স্থানীয় প্রশাসনের সহায়তায় চলছে রাখাইনদের ভূমি দখল।' তিনি বলেন, ১৯৫০-এর প্রজাস্বত্ব আইন অনুযায়ী শ্মশান বা মন্দিরের জায়গা হস্তান্তরযোগ্য নয়, কিন্তু সেই জমির মালিকানা দাবি করে কোনো না কোনোভাবে প্রশাসনের সহায়তায় দখল করে রাখছে ভূমিদস্যুরা। 'রাখাইনদের ভূমি দখলের বিষয়টা খুবই সাধারণ ঘটনায় পরিণত হয় ১৯৯০-এর দশকে, যখন কুয়াকাটাসহ পটুয়াখালী ও বরগুনা জেলার পর্যটন সম্ভাবনা বাড়তে থাকে অনেকগুণে'- বললেন মং ম্যা। মং ম্যা রাখাইন কারিতাসের ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের একজন কর্মকর্তা। এই প্রকল্পের মাধ্যমে ২০০৭ সাল থেকে কারিতাস রাখাইনদের শিক্ষা, ভূমি ও সাংস্কৃতিক অধিকার নিয়ে কাজ করে আসছে। কারিতাসের এই প্রকল্পের হিসাব অনুযায়ী, পটুয়াখালী ও বরগুনার অবশিষ্ট ৩৯টি রাখাইন গ্রামে শ্মশান আছে ২২টি। বাকি শ্মশানগুলো হয় পুরোপুরি বা আংশিকভাবে দখল হয়ে গেছে। কমপক্ষে ১২টি গ্রামে কোনো শ্মশান অবশিষ্ট নেই। মন্দিরের ক্ষেত্রে রাখাইনদের শেষ ৩৯টি গ্রামের ২০টিতে মন্দির আছে। সমুদ্রশহর কুয়াকাটার প্রাণকেন্দ্র কেরানীপাড়ায় একটি প্রাচীন বৌদ্ধমন্দিরের ধ্বংসাবশেষ এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। মন্দিরটি বহুকাল শহরে পর্যটকদের জন্য এক বিশাল আকর্ষণ হিসেবে ছিল। ২০১৭ সালেও এই মন্দির মূল সড়ক থেকেই দৃশ্যমান ছিল। কিন্তু এই মন্দিরের কিছু অংশ দখল হয়ে গেছে কয়েক মাস আগে। দেয়াল ও দোকান তুলে ঢেকে দেওয়া হয়েছে মন্দিরের পুরোটাই। এই পুরোনো মন্দিরটি আসলে কুয়াকাটা শহরের মূল রাখাইন মন্দিরের পরিত্যক্ত অংশ। ১৯৬২ সালের বন্যার পরে এই মন্দিরের মূল অংশ স্থানান্তরিত হয়েছিল উঁচু ভূমিতে। এই পুরোনো মন্দিরের যে বেদিতে এক সময় মূল মন্দিরের বিগ্রহটি ছিল, সেখানে এখন শুকানো হয় মাছধরার জাল। এটা মানতে পারছেন লুমা রাখাইন। এই বৃদ্ধা বলেন, 'এই জায়গায় একসময় শুধু যে রাখাইন মন্দির ছিল তা নয়। এখানে রাখাইনরা ছাড়াও অনেকেই আসত মিষ্টি পানির কুয়া থেকে পানি নিতে।' লুমা রাখাইন এখনও প্রতি সকাল ও সন্ধ্যায় এখানে প্রার্থনা করেন। লুমা আক্ষেপ করছিলেন, 'এটাও কি হতে পারে? ডাকাতরা (ভূমিদস্যুরা) মন্দিরের জমি দখল করার জন্যে কেটে ফেলেছে অনেক গাছও। অন্যের জন্যে একটু সম্মানও কি অবশিষ্ট নেই? এমনকি ভগবানের জমি দখলেও ভয় নেই?' লাগামহীন ভূমিদখল বাংলাদেশকে অচিরেই রাখাইনশূন্য করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা। তিনি গত নভেম্বরের ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত একটি নাগরিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে পটুয়াখালীর কয়েকটি রাখাইন গ্রাম ঘুরে আসার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, 'পটুয়াখালীতে রাখাইন গ্রামের সংখ্যা ১৪৪ থেকে কমে ২৬টিতে ঠেকেছে। বরগুনায় ৯৩ থেকে কমে হয়েছে ১৩টি। ১৭ শতকের শুরুতে বসতি গড়ে রাখাইনরা বনজঙ্গল কেটে আবাদি জমি তৈরি করে এ অঞ্চলকে বসবাসযোগ্য করেছিল। এলাকাটি কয়েক দশক আগেও লক্ষাধিক রাখাইনের পদচারণায় মুখরিত ছিল, এখন এখানে তাদের সংখ্যা মাত্র আড়াই হাজারে নেমে এসেছে।'
| 6 |
মেহেরপুরের শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিকীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ভাবিকে মারধর ও শ্লীলতাহানী করার অভিযোগে মামলা হয়েছে। আসামি গোলাম সিদ্দিকী ঝিনাইদহ পৌরসভার বড় খাজুরা গ্রামের মৃত ছাদেক আলী মন্ডলের ছেলে। তিনি মেহেরপুরে শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত। ঝিনাইদহ সদর থানায় রেকর্ডকৃত মামলার এজাহারে বাদি খাজুরা মাঝেরপাড়া গ্রামের খসরু হোসেনের স্ত্রী তহমিনা খাতুন অভিযোগ করেন গত ১৫ জুন তার দেবর রোকন আলী মন্ডল মারা যান। ওই দিন নামাজে জানাযা পড়ান তার পোতা ছেলে হাফেজ রাওফুল ইসলাম রাব্বি। দাফন শেষে আসামি গোলাম সিদ্দিকী লোকজনের সামনে উত্তেজিত হয়ে কেন তার ভাইয়ের জানাযা হাফেজ রাব্বি পড়ালো এ নিয়ে হৈচৈ শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত রাব্বির পিতা মুক্তার হোসেন মুক্তোর সাথে এ নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে গোলাম সিদ্দিকী বাদিসহ তার পোতা ছেলে হাফেজ রাব্বি ও পুত্রবধু সালমা খাতুনকে মারধর করে। আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি হন। মারধর করেই ক্ষ্যান্ত হয়নি আসামি গোলাম সিদ্দিকী। এ সময় বাদির কাপড় খুলে বেআবরু করে শ্লীলতাহানী ঘটায়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় গত ১৬ জুন দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার এসআই হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামির বড় ভাবি মামলাটি করেছেন। তারা সম্পর্কে দেবর ভাবি। এটা একটি পারিবারিক বিরোধ। তিনি জানান, আসামি গোলাম সিদ্দিকী ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। | 6 |
যেকোনো সামাজিক অনুষ্ঠান, বিয়েবাড়ি, বন্ধুদের জমায়েত বা সুন্দর কোনো জায়গার সামনে দাঁড়িয়ে একা বা কয়েকজন মিলে মোবাইল ফোন আর ডিজিটাল ক্যামেরায় নিজেরাই নিজেদের ছবি তোলাকে বলে সেলফি! বর্তমান ফ্যাশন হয়ে গেছে সেলফি। সেলফির হুজুগে মেতে সবাই। সাম্প্রতিককালে রাস্তা, শপিং মলে, রেললাইনের ধার থেকে খাদের ধার-আগ্নেয়গিরির সামনেও সেলফি তুলতে দেখা যাচ্ছে অনেকেই। এমনই সেলফি ম্যানিয়ার উদাহরণ হলেন অ্যাঞ্জেলা নিকোলউ। রুশ এই সুন্দরীর সেলফি দেখে, তাকে সবচেয়ে বিপজ্জনক সেলফি আখ্যা দিয়েছে সোশাল মিডিয়া। ইনস্টাগ্রামে অ্যাঞ্জেলার সেলফি অবাক করে দিয়েছে সবাইকে। শুধু সেলফি নয়, আকাশ ছুঁতে চাওয়া অ্যাঞ্জেলার অন্য ছবিগুলোও অত্যন্ত জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে অ্যাঞ্জেলার ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। বিডি প্রতিদিন/ ৩১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-২ | 5 |
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৭৭ লাখ টাকা মূল্যের শতাধিক স্মার্টফোন ও বিদেশি সিগারেটসহ দেলোয়ার হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।আটক হওয়া ওই যাত্রী নারায়ণগঞ্জের আব্দুল ফয়েজের ছেলে দেলোয়ার হোসেন। আটকের সময় তাঁর কাছ থেকে অবৈধভাবে আনা ১০৬টি স্মার্টফোন ও ৮০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা।এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, শারজাহ থেকে সকাল সাড়ে ৯টার ফ্লাইটে বিমানবন্দরে আগত দেলোয়ার হোসেনকে ওই সব মালামালসহ আটক করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি ওই যাত্রী।এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক। | 6 |
পোকার কামড় থেকে ত্বক জ্বালা করলে কিংবা ত্বকে ক্ষত দেখা দিলে নিমের পেস্ট লাগানো যেতে পারে। এতে জ্বালা কমবে।মাথার খুশকি দূর করতে কাজ করে নিম পাতা। ১০-১৫টি নিম পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে শ্যাম্পু করার পর চুলে দিয়ে দিন।চোখের চারপাশে লালচে ভাব দেখা দিলে নিম পাতার পানি দিয়ে চোখ ধুয়ে নিন।ত্বকের যেকোনো কালো দাগ দূর করতে, ব্রণের দাগ দূর করতে নিম পাতার পেস্ট লাগাতে পারেন।ত্বকের চুলকানি দূর করতে নিম পাতা ও হলুদের পেস্ট লাগিয়ে রাখুন। চুলকানি উপশম হবে।রোজ পানির সঙ্গে নিম পাতার গুঁড়ো মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।সূত্র: হেলথ লাইন | 6 |
'আমি চেয়েছি আহনাফের সংগীতজীবনের শুরুটা হোক একটা ভালো জায়গায়। ওর শুরুটা হোক আপনাদের নিয়ে, পুরো দেশকে নিয়ে। সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে আর এলআরবিকে যেভাবে ভালোবেসেছেন, আমার ছেলেকেও একইভাবে ভালোবাসবেন। আপনাদের নিয়ে আজ ওর যাত্রা শুরু হলো।' ২০১৮ সালে প্রথমবার ছেলে তাজোয়ারকে নিয়ে মঞ্চে উঠে গান শুরুর আগে কথাগুলো বলেছিলেন আইয়ুব বাচ্চু। ছেলেকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা। আইয়ুব বাচ্চু জানিয়েছিলেন, তাজোয়ার ছোটবেলা থেকে তাঁর কাছে গিটার শিখেছেন।পুরো নাম আহনাফ তাজোয়ার আইয়ুব। বাবা আদর করে ডাকতেন 'তাজো'। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর একমাত্র ছেলে। গিটার বাজাতে বেশ দক্ষ তিনি। 'ব্যান্ড ফেস্ট'সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে মঞ্চে গিটার বাজিয়েছেন তিনি। আইয়ুব বাচ্চুর গান গিটারে তুলে এলআরবির ফেসবুক পেজে পোস্ট করেছিলেন আহনাফ। সেটাও প্রশংসিত হয়েছিল।এবার ফেসবুকে নতুন ঘোষণা দিলেন আহনাফ। রোববার (২৭ ফেব্রুয়ারি) নিজের নামে ইউটিউব চ্যানেল চালু করেছেন আহনাফ। সেখানে প্রথম ভিডিও হিসেবে দ্য উইকেন্ডের গাওয়া 'ইস দেয়ার সামওয়ান এলস?' গানের গিটার ভার্সন আপলোড করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, এখন থেকে নিয়মিত গাইবেন এবং বিভিন্ন গান কাভার করে তা আপলোড করবেন এই চ্যানেলে।ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তাঁর। ২০১৮ সালের ১৮ অক্টোবর না-ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি তারকা। ছেলে আহনাফ ভালো গিটার বাজাতে পারলেও পড়াশোনার ব্যস্ততার কারণে গানে পুরোটা সময় দিতে পারছেন না। আহনাফ থাকেন কানাডায়। পড়াশোনা করছেন পরিসংখ্যান নিয়ে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায়। | 6 |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা কয়েক মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যান। রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। ডেভিড ফ্রিডম্যান বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। 'ডিল অব দ্য সেঞ্চুরি' নামে পরিচিতি পাওয়া এ পরিকল্পনা কয়েক মাসের জন্য বিলম্বিত হতে পারে। এ দিকে ভয়াবহ মাত্রায় ইসরাইলঘেঁষা এ পরিকল্পনা বাস্তবায়ন-প্রক্রিয়ায় বিলম্বের খবরে নিন্দা জানিয়েছেন ইসরাইলের রাজনৈতিক দল মেরেতৎজ-এর চেয়ারওম্যান টামের জ্যান্ডবার্গ। তিনি বলেন, কোন শতাব্দীতে ট্রাম্প তার 'ডিল অব দ্য সেঞ্চুরি' প্রকাশ করতে চান তা আমার কাছে স্পষ্ট নয়। এটা দুঃখজনক যে, নির্বাচনে নেতানিয়াহুকে এগিয়ে রাখতে পরিকল্পনাটি প্রকাশের বদলে উল্টো এটি স্থগিত রাখা হয়েছে। ইসরাইলের বিচারমন্ত্রী আয়েলেট শাকেদ বলেন, ওয়াশিংটনের 'ডিল অব দ্য সেঞ্চুরি' হচ্ছে প্রকৃতপক্ষে সময়ের অপচয়। ট্রাম্পের 'ডিল অব দ্য সেঞ্চুরি'তে দুই রাষ্ট্রের প্রস্তাব করা হয়েছে। তাতে বলা হয়েছে, দখলকৃত গাজা উপত্যকা চলে যাবে মিসরের অধীনে। আর দখলকৃত পশ্চিম তীরের একাংশে থাকবে জানের রাজনৈতিক কর্তৃত্ব। পশ্চিম তীরের অবশিষ্ট অংশ শাসন করবে ইসরাইল। এখানে বসবাসরত ফিলিস্তিনিদের ইসরাইল রাষ্ট্রের নাগরিকত্ব দেয়া হবে। তবে ফিলিস্তিনি নেতারা ট্রাম্পের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করলে ফিলিস্তিনকে রাজি করাতে এগিয়ে আসেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তিনি ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা ফিলিস্তিনের ক্ষমতাসীন দল পিএলওর কাছে তুলে ধরেন। হামাসের পলিট ব্যুরোর সদস্য ওসামা হামদান আলজাজিরাকে বলেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ফিলিস্তিনকে চাপ দিতে আরব দেশগুলোকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। তারা যে সমাধানের কথা বলছে সেটা আসলে ইসরাইলের স্বার্থ সংরক্ষণ করে। | 3 |
করোনা সংক্রমণ রোধে দেশে চলছে সাত দিনের কঠোর লকডাউন। লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিনের মতো আজ শনিবার লকডাউনের তৃতীয়দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিক পুলিশের কড়াকড়ি লক্ষ্য করা গেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত গাজীপুরের চন্দ্রা ত্রি মোড় এলাকায় ট্রাফিক পুলিশ ছিল ব্যাপক তৎপর।আজ শনিবার সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িকে মামলা দেওয়াসহ জরিমানা আদায় করে ট্রাফিক পুলিশ। এদিন রাস্তাঘাটে পরিবহন ও সাধারণ মানুষের চলাচল কম দেখা গেছে।সালনা হাইওয়ে ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা ও খাড়াজোড়া এলাকায় দুটি চেকপোস্ট বসিয়ে সকাল থেকে পাঁচটি গাড়ি আটক করা হয়েছে। রেকার বিলের জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা। আইন অমান্য ও কাগজপত্রের সমস্যার কারণে ছয়টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। পণ্যবাহী যানবাহন ছাড়া কেউ বাইরে বের হলেই তাঁকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে।গাজীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মকবুল হোসেন জানান, গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর নির্দেশনায় টিআই খাইরুল হাসান সরকারের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িকে পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারের যে বিধিনিষেধ আছে তা কার্যকর করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। কঠোর লকডাউনের মধ্যে যেসব গাড়ির অনুমতি রয়েছে সেসব গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে। আর যেসব গাড়ি চলাচলের অনুমতি নেই সেসব গাড়ি আটক করে মামলা দেওয়া হচ্ছে। | 6 |
ঢাকার সাভারে নজরুল ইসলাম নামের এক হাইয়েস মাইক্রোবাস চালকের বিরুদ্ধে জোরপূর্বক রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগ উঠেছে। অ্যাম্বুলেন্সটিকে আটকে রাখার ফলে ভেতরে থাকা আফসানা নামের এক অসুস্থ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়ার বাইপাইলে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জানায়, নরসিংহপুর বাসস্ট্যান্ডে সাইড দেওয়া না দেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পরে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের চালক। সেই সূত্র ধরে হাইয়েস মাইক্রোবাস চালক বাইপাইলে অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে। নিহত শিশুর বাবা আলম মিয়া জানান, গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়ার সাপলামিল এলাকায় তাদের বাড়ি। প্রায় ৪ মাস ধরে তার শিশু মেয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে সেখান থেকে মহাখালী ক্যান্সার হাসপাতালে রেফার্ড করা হলে ঢাকায় ডাক্তার দেখিয়ে অ্যাম্বুলেন্সে করে তারা গাইবান্ধার বাড়িতে ফিরছিলেন। তিনি বলেন, "রাস্তায় সাইড না পেয়ে মাইক্রোবাসের লোকজন অ্যাম্বুলেন্স চালককে ধরে মারধর শুরু করে চাবি নিয়ে যায়। অনেকক্ষণ ধরেও চাবি ফেরত পাইনি। এক সময় আমার মেয়ে অ্যাম্বুলেন্সেই মারা গেল।" অ্যাম্বুলেন্স চালক মারুফ হোসেন জানান, আনুমানিক দুপুর আড়াইটার দিকে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে তারা অসুস্থ শিশু আফসানাকে নিয়ে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ওভারটেকিং নিয়ে আশুলিয়ার বাইপাইলে পৌঁছানোর পর চলন্ত অবস্থায় পিছনে থাকা একটি মাইক্রোবাস সামনে এসে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে। পরে মাইক্রোবাসের চালক গাড়ি থেকে নেমে তাকে মারধর শুরু করে চাবি নিয়ে নেয়। তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে জরুরি রোগী থাকার বিষয়টি জানিয়ে অনেকবার অনুরোধ করলেও মাইক্রোবাস চালক কোনো কথা শুনেনি। বরং ফোন দিয়ে ওই চালক আরও লোকজন জড়ো করে। পরে ৯৯৯-এ ফোন দেওয়ার পর ট্রাফিক পুলিশ এসে প্রায় আধা ঘণ্টা পর চাবি সংগ্রহ করে দেয়। পরে শিশুটিকে বেরন এলাকার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলে জানান মারুফ হোসেন। জানা যায়, মাইক্রোবাসটির মালিক আশুলিয়ার বাইপাইলের আব্দুল মজিদ। তার মালিকানাধীন হাইয়েস মাইক্রোবাসটি অভিযুক্ত নজরুল ইসলাম রেন্ট-এ কারে চালান। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, খবর পেয়ে বেরন এলাকার নারী ও শিশু হাসপাতাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে ঊধ্বর্তন কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া অভিযুক্ত হায়েস মাইক্রোবাস চালকসহ সকলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। | 6 |
লোকসংগীতের রিয়্যালিটি শো 'ম্যাজিক বাউলিয়ানা' চ্যাম্পিয়ন দিতি সরকার এবার গাইলেন তারেক আনন্দের লেখা গান। 'প্রেমের মানুষ' শিরোনামরে গানটির প্রকাশ হয়েছে গানকুটির ইউটিউব চ্যানেল প্রকাশ হয়েছে সম্প্রতি। 'মনটারে যখন বান্ধিলিরে পরান রাখিয়া, যাওয়ার কি আর সাধ্য আছে তোরে ছাড়িয়া' এমন কথার গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। কণ্ঠশিল্পী দিতি সরকার বলেন, আমার খুব বেশি মৌলিক গান প্রকাশ হয়নি। প্রেমের মানুষ গানটি ক্যারিয়ারে নতুন সংযোজন হলো। সজীব দাস, তারেক আনন্দ ভাই আমাকে একটি মৌলিক গান উপহার দিলেন। সত্যিই অভিভূত হলাম। আশা করছি গানটি ভালো লাগবে সবার। সজীব দাস বলেন, গানের ভাবনার সঙ্গে মিল রেখে সুর, সংগীত করেছি। দিতি দারুণ গেয়েছে। দিতির জন্য শুভ কামনা। গীতিকার, সাংবাদিক তারেক আনন্দ বলেন, এ বছর আমার কথায় বেশকিছু গান প্রকাশ হবে ধারাবাহিক ভাবে। বছরের প্রথম দিন প্রকাশ হয় প্রদীপ্ত বাপ্পির কণ্ঠে 'মাতাল' গানের মিউজিক ভিডিও। একই মাসে দিতির কণ্ঠে প্রকাশ হলো 'প্রেমের মানুষ'। 'প্রেমের মানুষ' গানটি আশা করছি শ্রোতারা পছন্দ করবেন। | 2 |
বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার একটি টুইট বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।টুইট বার্তায় মোদি বলেন, দিলীপ কুমারজিকে চলচ্চিত্রের কিংবদন্তি হিসেবে স্মরণ করা হবে। তিনি অতুলনীয় প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর মৃত্যু আমাদের সাংস্কৃতিক জগতের ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি সমবেদনা জানাচ্ছি।বলিউড কিংবদন্তি দিলীপ কুমার স্থানীয় সময় আজ বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালটিতে ভর্তি ছিলেন তিনি। শেষ সময়ে তাঁর স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন।দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম।দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ায় গিনেস বিশ্ব রেকর্ড ঝুলিতে নিজের জায়গা দখল করে নেন।দিলীপ তাঁর অভিনয়জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ারে আটবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারসহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন।দিলীপ কুমার ১৯৯৩ সাল থেকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত হন এবং ২৫ জানুয়ারি ২০১৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ দেওয়ার ঘোষণা করে। দিলীপ কুমারের শেষ ছবি কিলা', যেটি ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল। | 2 |
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র ও সরকার বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আজ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয় প্রধান অতিথি হিসেবে আজ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি পঞ্চম প্রজন্মের (৫জি) মোবাইল ইন্টারনেট উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি কতিপয় মানুষকে সাথে নিয়ে এখন তাদের বিদেশী প্রভুদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে এবং আর এর মধ্য দিয়েই বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশী শক্তির কাছে সহযোগিতা কামনা করছে। জয় আরো বলেন, 'এই বিদেশী শক্তি কারা? এটা তারাই-যারা ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল এবং ওই শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধ করেই আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছি।'
সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, যদি ষড়যন্ত্রকারীরা সফল হয়, তবে বাংলাদেশ আবার পিছিয়ে পড়বে। তিনি আরো বলেন, 'কিন্তু, আমি বিশ্বাসী যে, আজকের বাংলাদেশ অনেক বেশি সতর্ক ও সজাগের পাশাপাশি শিক্ষিতও। যখন আমরা বড় ধরনের সাফল্যের দিকে এগিয়ে গিয়েছি, তখন কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না এবং কেউ আমাদের সামনে এগুনো রোধ করতে পারবে না।' জয় বলেন, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, ততদিন বাংলাদেশ সব খাতে এগিয়ে যাবে... আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাব। বাংলাদেশ অবশ্যই আইসিটিসহ সকল খাতেই সামনে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, 'আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাব। আজ বাংলাদেশে ৫জি প্রযুক্তি উদ্বোধন করতে পেরে আমি খুব খুশি।' রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে ছয়টি সাইটে এই পরিষেবা চালু করেছে। স্থানগুলো হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, বাংলাদেশ সচিবালয়, সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধ, প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি-৩২ এবং ঢাকার শের-ই-বাংলা নগর। মার্চে স্পেকট্রাম বা তরঙ্গ নিলামের পরে বেসরকারি অপারেটররা আগামী বছর ৫জি চালু করতে পারবে বলে আশা করা হচ্ছে। হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে বাংলাদেশ আরও ৬০টিরও বেশি দেশের সঙ্গে ৫জি মোবাইল ইন্টারনেট সংযোগ চালু করতে যোগ দেয়।
টেলিকমিউনিকেশনে, ৫জি হল ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্কগুলোর জন্য পঞ্চম প্রজন্মের প্রযুক্তির মান যেটি সেলুলার ফোন কোম্পানিগুলো ২০১৯ সালে বিশ্বব্যাপী স্থাপন করা শুরু হয়েছিল এবং ৪জি নেটওয়ার্কগুলোর পরিকল্পিত উত্তরসূরি- যা বেশিরভাগ বর্তমান সেল-ফোনগুলোতে সংযোগ প্রদান করে। জিএসএম এসোসিয়েশনের মতে, ২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী ৫জি নেটওয়র্কের ১.৭ বিলিয়নেরও বেশি গ্রাহক থাকবে বলে অনুমান করা হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারসহ অন্যান্যরা নগরীর একটি হোটেলে থেকে 'নিউ এরা উইথ ফাইভ জি' শিরোনামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং ঝেংজুন, হুয়াওয়ে টেকনোলজিসের আঞ্চলিক প্রধান সাইমন লিন, বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারও এতে বক্তব্য রাখেন।-বাসস বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
বেঞ্জামা, গোথিয়ে ও ইমানুয়েল তিন বন্ধু। বছর চারেক আগে, বয়স তখনো ৩০ হয়নি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভ করেছেন। আগে থেকেই ঠিক করে রেখেছিলেন জীবন ও জীবিকার প্রয়োজনে যা কিছু করবেন, তা হতে হবে সৃজনশীল ও পরিবেশবান্ধব।বেঞ্জামা ঠিক করলেন মাছের চামড়া নিয়ে কাজ করবেন। কেননা, এই চামড়ার গঠন, বিন্যাস ও নমনীয়তা পশুর চামড়ার চমৎকার বিকল্প হতে পারে। বন্ধু গোথিয়েকে এ কথা বলতেই তিনিও খুব উৎসাহিত হলেন। এই দুজনের সঙ্গে যোগ দিলেন আরেক বন্ধু ইমানুয়েল। গোথিয়ের বাবার গ্যারেজে তিনজনে দিনের পর দিন একটানা পরিশ্রম করে ক্রোমিয়াম লবণ ছাড়া উদ্ভিজ্জ উপাদান প্রক্রিয়াজাত, অর্থাৎ ট্যান করার উপায় উদ্ভাবন করতে সমর্থ হলেন। ট্যান করার পর দেখা গেল এসব চামড়ার গুণগত মান মোটেই কম নয়। একই পুরুত্বের পশু চামড়ার চেয়ে বেশ কয়েক গুণ টেকসই এবং চমৎকার নমনীয় এই মাছের চামড়া।তিনজনে মিলে ২০১৮ সালে ফ্রান্সের লিয়ন নগরীতে প্রতিষ্ঠা করেন ফ্রান্সের প্থম মাছের চামড়ার ট্যানারি, পোশাক ও ফ্যাশন স্টার্টআপ, নাম 'ইকতিওস' ()। রেস্তোরাঁগুলোর ফেলে দেওয়া স্যামন, ট্রাউট ও স্টার্জন মাছের চামড়া সংগ্রহ করে এখানে প্রতিবছর ১০ থেকে ২০ টন মাছের চামড়া প্রক্রিয়াজাত করা হয়। এ ছাড়া তাদের পছন্দের তালিকায় অন্যান্য মাছের চামড়াও আছে। ট্যান করতে সময় লাগে দুই থেকে তিন সপ্তাহ। একটি মাঝারি আকারের স্যামন মাছের ট্যান করা চামড়ার মূল্য পড়বে ৩০ থেকে ৪০ ইউরো।নান্দনিক সব রঙের মাছের চামড়ার জনপ্রিয়তা ও চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কোমরের বেল্ট, ঘড়ির বেল্ট, মেয়েদের হাতব্যাগ, জুতা ইত্যাদির জন্য নামকরা সব ব্র্যান্ডের চাহিদা মেটাতে 'ইকতিওস'-এর সিও বেঞ্জামা মালাত্রায় বেশ ব্যস্ত সময় পার করছেন। তিনি জানিয়েছেন, মাছের চামড়া পশুর চামড়ার ওপর চাপ কমাবে। বিশেষ করে বিলুপ্তপ্রায় বিরল সরীসৃপ রক্ষা পাবে। বড় কথা, মাছের চামড়াকে আর বর্জ্য বলা যাবে না। এখন তা গুণগত মানে উন্নত, সস্তা এবং পরিবেশবান্ধব ফ্যাশন শিল্পের একটি অবিচ্ছেদ্য অংশ। একান্ত অধ্যবসায়ে এই তিন তরুণ তাঁদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছেন।মইনুল হাসান: ফ্রান্সপ্রবাসী লেখক | 4 |
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০১ জন। চলতি মাসের প্রথম ১১ দিনে ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন তিন হাজার ২০০ জন। শনিবার ( ১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়। তারা আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৩ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। | 4 |
'সোতোকান কারাতে বাংলাদেশ' থেকে আজীবন সম্মাননা লাভ করেছেন শামীমা আখতার তুলি। তিনি একাধারে একজন নারী উদ্যোক্তা, ফিটনেস বিশেষজ্ঞ, পুষ্টিবিদ, টেলিভিশন সঞ্চালক, কলাম লেখক এবং সোতোকান কারাতে ব্ল্যাক বেল্টধারী সর্বপ্রথম বাংলাদেশি নারী। এছাড়াও কারাটেতে ব্ল্যাক বেল্ট অর্জনের সম্মাননাসূচক শামীমা আখতার তুলি লাভ করেন ফকির লালন শাহ স্মৃতি পদক-২০১৯ এবং ব্যায়ামের মাধ্যমে নারী ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দুই দশকের বেশি নিরলস পরিশ্রমের অবদানস্বরূপ তিনি লাভ করেন শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতিপদক-২০১৯। এসব ছাড়াও কৃতিত্বের সাথে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে শোবিজ জগতে স্থায়ী আসন গড়ে নিয়েছেন তুলি। ভূষিত হয়েছেন অসংখ্য পুরস্কার, সম্মাননা ও স্মারকে। টেলিভিশন চ্যানেলের প্রিয় মুখ শামীমা আখতার তুলি। বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান 'স্বাস্থ্য প্রতিদিন' এর সঞ্চালক শামীমা আখতার তুলি। এই অনুষ্ঠানটি ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত চলমান অবস্থায় ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়ে এসেছে। তুলির ঝুলিতে যুক্ত হয়েছে দুটি অ্যাওয়ার্ড। "স্বাস্থ্য প্রতিদিন"- এনটিভির ২০০৯ থেকে ২০১৯ এ দশকের সেরা অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়। ২০১৯ সালে তুলি এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। ২০১৮ সালে অনুষ্ঠানটি বছরের সেরা দর্শকপ্রিয় অনুষ্ঠান হিসেবে পান পুরস্কার তুলি। তুলি পুষ্টিবিষয়ক সেমিনার "ইটিং ডিজঅর্ডার অ্যাওয়ারনেস উইক-২০২০" এ অংশ নিয়েও সম্মাননা পদক অর্জন করেন। | 6 |
ইরানকে পৃথিবী থেকে উধাও করে দেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন ইসরাইলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান। সম্প্রতি ইসরাইলের এক রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। একইসাথে তিনি ইরানের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানান। এসময় নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সই করা পরমাণু চুক্তি পরিবর্তন করে নতুন করে চুক্তি করা উচিৎ বলেও মত দেন এরদান। এর আগে, ইরানের ওপর আবারো মার্কিন নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইসরাইল০৯ আগস্ট ২০১৮ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন,আমরা দেখতে পাচ্ছি যে, সিরিয়ার সেনারা সিরিয়ার সমস্ত ভূমি পুনরুদ্ধারে সন্তুষ্ট নয় বরং তারা এর বাইরেও কিছু চায়। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং যেকেনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। ইসরাইল অধিকৃত গোলান মালভূমি পরিদর্শনের সময় লিবারম্যান সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি স্বীকার করেছেন, গত সাত বছরে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সশস্ত্র সহিংসতার ফলে সিরিয়ার সরকার যেসব ভূখণ্ড হারিয়েছিল তা পুনরুদ্ধার করছে। তিনি বলেছেন, সঙ্কট শুরুর আগের মতো ভয়ংকরভাবে সিরিয়ার সরকার সেনা সমাবেশ ঘটাচ্ছে। তিনি বলেন, সিরিয়ার সেনারা শুধু ভূমিই উদ্ধার করছে না বরং তারা তাদের শক্তি পুনর্গঠিত করে তুলছে। গোলান মালিভূমিতে তিনি ইসরাইলি সেনাদের একটি মহড়াও পরিদর্শন করেন। চলতি মাসের প্রথম দিকে লিবারম্যান বলেছিলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হারানো ভূমি পুনরুদ্ধার করছেন এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনছেন। আবারো বেপরোয়া ইসরাইল ২৩ জুলাই ২০১৮ সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের একটি সেনা অবস্থানে হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে। টেলিভিশনের সংক্ষিপ্ত খবরে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়নি; শুধু বলা হয়েছে- রোববার সন্ধ্যায় ইসরাইল মাসইয়াফ শহরে হামলা চালায় এবং এতে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সেনাবাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা-ও খবরটি নিশ্চিত করেছে। একটি সেনাসূত্র বলেছে, দারা ও কুনেইত্রা প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পতনের ঘটনা ধামাচাপা দেয়ার জন্যই ইসরাইলের সেনারা এ হামলা চালিয়েছে। এদিকে, ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে যে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানার ওপর ইসরাইল ওই হামলা চালায়। মাসইয়াফ শহরে সরকারের একটি বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র রয়েছে এবং গত বছরের সেপ্টেম্বর মাসেও সেখানে হামলা চালানো হয়। সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে। তবে সিরিয়া অনেক হামলা প্রতিহত করেছে এবং কখনো কখনো পাল্টা হামলা চালিয়েছে। | 3 |
বরিশালের হিজলা উপজেলায় আলোচিত ঘটনা জব্বার হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম ইব্রাহিম সরদার। আজ রোববার সকাল ৭টায় মুলাদি উপজেলার মুলাদি লঞ্চঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।এসআই মনিরুজ্জামান বলেন, হিজলা উপজেলার কালিকাপুর গ্রামের জব্বার মোল্লাকে হত্যা করে আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। আজ ওই মামলার এজাহারভুক্ত আরেক আসামি মৃত আসলাম সরদারের ছেলে ইব্রাহিম সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।মনিরুজ্জামান আরও বলেন, এই মামলার আরও দুজন আসামিকে এর আগেই গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।উল্লেখ্য, গত ৩ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জব্বার মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত জব্বার মোল্লার ছেলে বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে হিজলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। | 6 |
নারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ব্রাত্য সাহা। ক্রিকেটে বেশ আগ্রহ তার। লেখাপড়ার পাশাপাশি নিয়ম করে প্রতিদিন ব্রাদার্সের মাঠে ক্রিকেট খেলতে যায় ব্রাত্য। কিন্তু গত দুই সপ্তাহ ধরে পুরো রুটিনই বদলে গেছে ব্রাত্যর। স্কুল নেই। বাসায় টিউটরও পড়াতে আসেন না। খেলার মাঠে যাওয়া হয় না। প্রতি সপ্তাহে শিশু একাডেমিতে তবলা ও আর্ট শেখার ক্লাস বন্ধ। তিন কামরার বাসায় এখন ব্রাত্যর বন্দিজীবন। ব্রাত্যর মতো অসংখ্য শিশু এখন করোনার কারণে ঘরবন্দি। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দেশজুড়ে চলছে সামাজিক বিচ্ছিন্নকরণ কার্যক্রম। নিজেদের প্রয়োজনে বড়রা ঘর থেকে বেরুতে পারলেও ঘরবন্দি হয়ে পড়েছে শিশুরা। তাছাড়া করোনা আতঙ্ক তো আছেই। যা শিশুদের মানসিক চাপ বাড়াচ্ছে। এ সময় শিশুদের দিকে বিশেষ মনোযোগ ও তাদের হাসিখুশি রাখার উদ্যোগ নিতে অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়েছেন শিশু ও মনোরোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ঘরবন্দি অবস্থায় থাকতে গিয়ে শিশুদের মধ্যে মানসিক অবসাদ তৈরি করতে পারে। যা তাদের মনোজগতে বিরূপ প্রভাব ফেলতে পারে। ভয় যেন শিশুদের মনকে ঘিরে ধরতে না পারে সেদিকে বেশি খেয়াল রাখতে হবে। শিশুরা যাতে একটি মানসিক চাপমুক্ত পরিবেশ পায় সেদিকে বিশেষ নজর দিতে হবে। অন্যান্য সময় শিশুদের সঙ্গে সময় কাটানোর জন্য অভিভাবকরা তেমন একটা সুযোগ পান না। এখন শিশুদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যাতে আনন্দময় হয়। এছাড়া তাদের একঘেয়েমি কাটাতে ইনডোর খেলায় মনোযোগ দেয়ার পরামর্শ দেন তারা। এ প্রসঙ্গে মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার বলেন, দীর্ঘ সময় বাইরে না যাওয়ার ফলে শিশুরা ভয় পেতে পারে, বিরক্ত হতে পারে, রাগ করতে পারে, হতাশ হতে পারে, দুষ্টামি বেড়ে যেতে পারে। এটা স্বাভাবিক। তাই অযথা বাচ্চাকে বকাঝকা না করার জন্য অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়েছেন তিনি। অতিরিক্ত বকাঝকা শিশুকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। এতে করে এই কঠিন সময় আরো দুর্বিষহ হতে পারে। অন্য সময় ব্যস্ততার কারণে শিশু মা-বাবাকে কাছে পায় না। এই সুযোগটা কাজে লাগাতে চেষ্টা করা উচিত। এতে করে দেখা যাবে শিশুর একঘেয়েমিও কাটবে, বাবা-মার সঙ্গে শিশুর বন্ধনও বাড়বে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপপরিচালক সাবিরা সুলতানা নূপুর ভোরের কাগজকে বলেন, শিশুদের আগ্রহের বিষয়গুলো নিয়ে কাজ করার এটি একটি সুযোগ। এই সুযোগে নতুন ছবি আঁকা, নতুন গান বা নাচ তুলে নেয়া কিংবা যার যেটিতে আগ্রহ তাকে প্রাধান্য দেয়া যেতে পারে। আরেকটি দিকে বিশেষ নজর দেয়া দরকার। পরিবারের সবাই দীর্ঘ সময় একসঙ্গে অবস্থানের কারণে পারিবারিক সহিংসতা বাড়তে পারে। বাড়তে পারে শিশুর প্রতি শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের হারও। তাই সতর্ক থাকতে হবে অভিভাবকদের। করোনা পরিস্থিতিতে মানুষের আতঙ্ক দূর করতে সরকারের কী উদ্যোগ এবং মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্ব পাচ্ছে এ প্রসঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ ভোরের কাগজকে বলেন, বর্তমান পরিস্থিতিতে আতঙ্ক ও উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। তবে এখন পর্যন্ত এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের বিষয়টি নীতি-নির্ধারকদের কাছে কোনো গুরুত্ব পায়নি। অসংক্রামক রোগ প্রতিরোধ কমিটির উদ্যোগে আমরাই এ বিষয়ে কাজ করছি। কেননা বেশিদিন হতাশার মধ্যে থাকলে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতাসহ অসহিষ্ণু আচরণ বেড়ে যাবে। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় শিশু-কিশোর এবং প্রাপ্তবয়স্কদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় দুটি গাইড লাইন তৈরি করা হয়েছে। | 6 |
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ফলপ্রসূ করার জন্য আর মাত্র কয়েক সপ্তাহ সময় বাকি আছে। তিনি শুক্রবার জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে পর এ মন্তব্য করেন। ভিয়েনা আলোচনা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে বলেও দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি ইরানকে 'বিষয়টির গুরুত্ব ভালো করে বোঝানোর জন্য' মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। ব্লিঙ্কেন এমন একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এসব কথা বললেন যে দেশটি ২০১৬ সালে পরমাণু সমঝোতা কার্যকর হওয়ার পরের বছর থেকে এই সমঝোতাকে ভণ্ডুল করার অপতৎপরতা শুরু করে এবং ২০১৮ সালে এটি থেকে সম্পূর্ণ বেরিয়ে যায়।আমেরিকার এই অপতৎরতার কারণেই পরমাণু সমঝোতা নিয়ে বর্তমান অচলাবস্থা চলছে। এদিকে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত ২৭ ডিসেম্বর থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক অষ্টম দফা আলোচনা চলছে। একটি খসড়া চুক্তির শব্দগুচ্ছ ও বাক্য নিয়ে সংলাপে অংশগ্রহণকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে বলে আইআরআইবি'র সংবাদদাতা জানিয়েছেন। বিডি প্রতিদিন/কালাম | 3 |
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে তামাক চোরাচালানিতে যুক্ত থাকার অভিযোগ তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন মেহবুব চৌধুরী (৩৭), মঞ্জুরুল ইসলাম (২৯) ও আবদুল করিম (১৮)। গত ৫ নভেম্বর মেরিল্যান্ডের বাল্টিমোর নর্থ ইস্টে পুলিশ, এফবিআই ও এটিএফসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী এক অভিযানে ওই তিন বাংলাদেশি গ্রেফতার করা হয়। এসময় প্রায় ৫ লাখ ডলারের তামাক ও সিগারেট উদ্ধার করা হয়। যা ইতিহাসের সর্ববৃহৎ চোরাচালানি বলে উল্লেখ করেছেন মেরিল্যান্ড তামাক নিয়ন্ত্রক কর্মকর্তা পিটার ফ্রাঙ্ক। পুলিশ জানায়, মাহবুব চৌধুরী এবং মনজুরুল ইসলাম রাজ্যে আনট্যাক্সড তামাক পাচার এবং সংরক্ষণ করে। পরে পণ্যগুলো খুচরা তামাক স্টোরগুলোতে বিতরণ করে। যেখানে অব্যবহৃত সামগ্রীগুলো জনসাধারণের কাছে বিক্রি করা হয়েছিল। এদিকে, নর্থ ইস্ট বাল্টিমোরের টোব্যাকো এবং কনভেনিয়েন্স স্টোর পরিদর্শনকালে এজেন্টরা বাল্টিমোরের ১৮ বছর বয়সী স্টোর ক্লার্ক আবদুল করিম রুবেলকে জিজ্ঞাসাবাদ করে। পাইকারি ছাড়া অন্যের কাছ থেকে কেনা ওটিপি বিক্রয়, আনট্যাক্সড ওটিপি দখল এবং নিয়মবহির্ভূত সিগারেটের বিক্রয় ও অপরাধের অপকর্মের অভিযোগে আবদুল করিমকে অভিযুক্ত করা হয়। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 4 |
আবারও আলোচনার কেন্দ্রে উঠে এল রানু মণ্ডলের নাম। তবে এবার গান গেয়ে নয়, ভক্তের সঙ্গে খারাপ ব্যবহার করায় রানুকে নিয়ে সমালোচনায় মেতেছেন মেটিজেনরা। সম্প্রতি ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডলের সঙ্গে সেলফি তোলার আবদার করেন এক নারী ভক্ত। ওই নারীর ক্যামেরার দিকে একবার তাকিয়ে সেখান থেকে সরে যান রানু মণ্ডল। শুধু তাই নয়, ওই নারী ছবি তোলার জন্য বার বার আবদার করলেও, রানু মণ্ডল তাকে পাত্তাই দেননি। উল্টো ওই নারীর ক্যামেরার দিকে না তাকিয়ে, রানু এদিক ওদিক তাকাতে শুরু করেন। রানু মণ্ডলের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। খবর জিনিউজের রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান 'এক পেয়ার কা নাগমা হ্যায়' গেয়ে ভাইরাল হয়ে যান রানু মণ্ডল। অতীন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তি রানু মণ্ডলের গান রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ওই গান ভাইরাল হওয়ার পর মুম্বাইয়ে একটি রিয়েলিটি শো থেকে ডাক পান রানু মণ্ডল। ওই রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকেই হিমেশ রেশমিয়া রানুকে তার ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেন। হিমেশের সঙ্গে হ্যাপি হির অ্যান্ড হার্ডি-র জন্য পরপর দুটি গান রেকর্ড করেন রানু মণ্ডল। হিমেশের সঙ্গে গান রেকর্ডের পরই আলোচনার কেন্দ্রে উঠে আসে রানু মণ্ডলের নাম। কিন্তু রানু মণ্ডল ভাইরাল হওয়ার পর তার একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করে বিভিন্ন কীর্তির জন্য। | 2 |
যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির ভেতরে ৩৯ জনের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাতের দিকে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসব লাশ পাওয়া যায়। তারপরই অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে পুলিশ ডাকা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ২৫ বছর বয়সী লরির চালককে আটক করা হয়েছে। বলা হচ্ছে, তিনি উত্তর আয়ারল্যান্ডের নাগরিক। এসেক্স পুলিশ বলছে, প্রাথমিকভাবে তারা মনে করছে যে তাদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর বয়সী ব্যক্তি রয়েছে। কর্মকর্তারা বলছেন, লরিটি বুলগেরিয়া থেকে এসেছে এবং শনিবার যুক্তরাজ্যে প্রবেশ করেছে।সূত্র : বিবিসি | 3 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ'র আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে প্রথমবারের মতো ছয় দিনের সফরে আজ বুধবার মালদ্বীপের রাজধানী মালে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস'কে জানিয়েছেন, 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৩টায় ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।' মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ সফরকালে প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন। শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে ২৩ ডিসেম্বর স্বাস্থ্য, শিক্ষা, বন্দীবিনিময় এবং দ্বৈত কর পরিহারসহ দু'টি চুক্তি ও দু'টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। প্রস্তাবিত চুক্তিগুলো হচ্ছে- দ্বৈত কর পরিহার, বন্দী বিনিময়, এবং দু'টি সমঝোতা স্মারকসহ চারটি চুক্তি সই হবে। সমঝোতা স্মারকগুলো হচ্ছে- বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দু'দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা। এছাড়া, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে। সফরকালে দক্ষিণ এশিয়ার দেশ দু'টির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২৩ ডিসেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী একই দিন প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে বিভিন্ন ইস্যুতে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দু'দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। পরে দু'নেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দিবেন। সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সাথে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা ২৩ ডিসেম্বর বিকেলে মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দিবেন। সন্ধ্যায় মালদ্বীপের রাষ্ট্রপতি ও সে দেশের ফাস্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ২৪ ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দিবেন। প্রধানমন্ত্রী ২৭ ডিসেম্বর বিকেলে ঢাকা পৌঁছবেন। সূত্র : বাসস | 9 |
রংপুর-(৫) মিঠাপুকুর আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবারর সকাল সাড়ে ১০টার দিকে গোলাম রব্বানীর পক্ষে তার আইনজীবী বায়েজিদ ওসমানী ও প্রস্তাবক এবং সমর্থকসহ বিএনপি-জামাতপন্থি আইনজীবীদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবীব। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পদত্যাগ গ্রহণের কাগজ না আসা এবং হলফনামায় দুটি মামলার তথ্য উল্লেখ না করার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে গোলাম রাব্বানীর আইনজীবী বায়েজিদ ওসমানী বলেন, যাচাই-বাছাইয়ের সময় আমাদের কথা বলার সুযোগ না দিয়েই একতরফাভাবে রিটার্নিং কর্মকর্তা রায় ঘোষণা করেছেন। তিনি বলেন, যে মামলার কথা বলা হয়েছে সেই দুটি মামলায় গোলাম রাব্বানীর নাম নেই। কিন্তু আমরা তথ্য দিতে চাইলে রিটার্নিং কর্মকর্তা কোনো কথা শোনেননি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই কক্ষে তাকেসহ অন্যদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং অশালীন ভাষায় গালাগাল করতে থাকেন। এদিকে মুঠোফোনে ওই হট্টগোলের ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিকের ফোন কেড়ে নেন রিটার্নিং কর্মকর্তা। এতে উপস্থিত সাংবাদিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে আইনজীবী বায়েজিদ ওসমানী বলেন, তারা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন। তবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবীব বলেন, উচ্চ আদালতের নির্দেশে মনোনয়নপত্র গ্রহণের পর উপজেলা চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি সংক্রান্ত কাগজ না আসায় এবং মামলার তথ্য উল্লেখ না করার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে রংপুর-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়। মনোনয়নপত্র জমাদানের সময়ও প্রশাসন তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরে উচ্চ আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ আজ বৃহস্পতিবার তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়। | 6 |
কমরেড মোহাম্মদ তোয়াহা ছিলেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সব মেহনতি মানুষের নেতা। মহান স্বাধীনতাযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদান রেখেছিলেন। সমাজতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। কিন্তু বর্তমান সরকার সচেতনভাবে বর্তমান প্রজন্মকে তাঁর ইতিহাস ভুলিয়ে দিতে চায় বলে দাবি করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৪তম স্মরণসভায় সভাপতির বক্তব্যে এ দাবি করেন তিনি। | 6 |
প্রতারণায় মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান ও সিইওসহ অনেক কর্মকর্তা বিভিন্ন মামলায় বর্তমানে জেলে রয়েছেন। ইভ্যালির হয়ে গ্রাহকদের সাথে প্রতারণার দায় যদি প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করা শিল্পী তাহসান খানও শবনম ফারিয়া থাকে-তবে তাদেরও আইনের আওতায় আনা হতে পারে বলে জানিয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। চলতি বছরের জুনে ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন অভিনেত্রী শবনম ফারিয়া। কিন্তু ইভ্যালির এমডি রাসেলকে গ্রেফতারের পর জানা যায়, শবনম ফারিয়ার বেতনের অধিকাংশই রয়ে গেছে বকেয়া। তিনি আর এই প্রতিষ্ঠানের সাথে নেই। এছাড়াও গত ১০ মার্চ ইভ্যালির 'ফেইস অব ইভ্যালি' (শুভেচ্ছাদূত) ঘোষণা করা হয় তাহসানকে। তিনি শুভেচ্ছাদূত হওয়ার পরের মাস থেকে প্রতিষ্ঠানটি বিতর্কিত কর্মকাণ্ড ও গ্রাহকের পণ্য সময়মতো পৌঁছে না দিতে পারায় তোপের মুখে পড়তে থাকে। সবদিক বিবেচনা করে মে মাসের মাঝামাঝি সময় ইভ্যালি থেকে স্বেচ্ছায় সরে যান তাহসান। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 2 |
ঢাকার দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে 'ডেঙ্গু প্রতিরোধ সেল' গঠনের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের সভাপতিতে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে এই নির্দেশনা দেওয়া হয়। রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে আদেশ জারি করে। আদেশে গত বছরের মতো দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে সেল গঠনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রতিনিধির তালিকা চাওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব ও এর নিম্ন পদমর্যাদার কর্মকর্তাদের তালিকা পাঠাতে বলা হয়। ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার আবাসস্থল ধ্বংস কার্যক্রম মনিটরিংয়ের জন্য এই 'ডেঙ্গু প্রতিরোধ সেল' গঠন করার নির্দেশনা দেওয়া হয়। | 4 |
জামালপুরের দেওয়ানগঞ্জে তাবলিগ জামাতের আয়োজনে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি সেতুর নিচে ব্রহ্মপুত্র নদের পারে অনুষ্ঠিত এই ইজতেমার উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান মো. শাকিরুজ্জামান রাখাল ও জামালপুর তাবলিগ জামাতের সুরা কমিটির নেতৃবৃন্দ।ইজতেমা আয়োজন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২১ ডিসেম্বর নিজাম উদ্দিন অনুসারী তাবলিগ জামাত কাকরাইল সুরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জামালপুর জেলার ইজতেমা দেওয়ানগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। সেই মতে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি এ ইজতেমা চলবে বলে জানান দায়িত্বশীল ব্যক্তিগণ।ইজতেমা শুরুর ১ সপ্তাহ আগে থেকে শুরু হয় প্যান্ডেল, মঞ্চ, আলোকসজ্জাসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ। কোনো প্রকার প্রচার ছাড়াই ইজতেমা অনুষ্ঠান আয়োজনের খবর জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।সরেজমিনে ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, ইজতেমার প্রথম দিনেই ইজতেমা মাঠে হাজারো মানুষের ঢল। ইজতেমায় আগত মুসল্লিগণের তিন দিন থাকা খাওয়াসহ অজু-গোসল প্রস্রাব পায়খানার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে ইজতেমা আয়োজক কমিটি।ব্রহ্মপুত্র নদের দুই তীরে করা প্যান্ডেলে যাতায়াতের জন্য পানির ওপর মুসল্লিগণের পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী বাঁশ ও কাঠের পাটাতনের মজবুত সেতু। আগত মুসল্লিগণ খাবার তৈরির জন্য বাসন-কোসন, চাল-ডালসহ প্রয়োজনীয় উপকরণ এবং থাকার জন্য বিছানাপত্র নিজেদের দায়িত্বে এনেছেন। নিজেদের খাবার নিজেরাই রান্না করছেন। এদিকে ইজতেমাকে ঘিরে ইজতেমা প্রাঙ্গণে বসেছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দোকান। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চল্লিশটি জামাত ইজতেমায় এসেছে বলে জানা যায়। জামাত বন্দী হওয়া ছাড়াও অনেকেই এসেছেন ইজতেমায়।কাকরাইল মার্কাজ থেকে দেশবরেণ্য আলেম ওলামাগণ শুরু থেকে পর্যায়ক্রমে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করছেন। আলেম ওলামাগণের বয়ান ও হাজারো হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণের আগমনে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা প্রাঙ্গণ।জামালপুর তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) সুরা সদস্য ইন্জি লিয়াকত আলী বলেন, প্রশাসনের সহায়তায় ইজতেমার আয়োজন করা হয়েছে। সাদ সাহেবকে বিশ্ব আমির মেনে প্রথম দিনই ইজতেমায় আশানুরূপ মুসল্লিদের আগমন ঘটেছে। আখেরি মোনাজাত পর্যন্ত মুসল্লিদের সংখ্যা বর্তমানের দ্বিগুণ হবে বলে আশা করছি। আগামী শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার সমাপ্তি হবে বলে জানান তিনি।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, পোল্যাকান্দি ব্রহ্মপুত্রের তীরে অনুষ্ঠিত জেলা ইজতেমাটি অনুষ্ঠিত হওয়ায় এ অঞ্চলে ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়েছে। ইতিমধ্যে আমি ইজতেমা মাঠ পরিদর্শন করেছি। সাধারণ মানুষ উৎসাহ ভরে ইজতেমায় অংশগ্রহণ করছেন। তিনি এ সময় ইজতেমায় আগত মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।দেওয়ানগঞ্জ মডেল ওসি মুহাম্মদ মহব্বত কবির জানান, ইস্তেমায় কোন প্রকার বিশৃঙ্খলা যেনো না হয় তার জন্য তৎপর রয়েছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। | 6 |
ভোজন রশিকদের সাশ্রয়ী মূল্যে ভাল খাবার পরিবেশন করে সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন দিনাজপুরের ৪ হোটেলের চারজন নারী ব্যবসায়ী। পাশপাশি ৪টি হোটেল থাকলেও কারোই যেন কমতি নেই ক্রেতার। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউপির সীমান্তবর্তী পরমেশ্বরপুর গ্রামের রাণীর ঘাট মোড়ে তাদের হোটেল। এখানে চারটি খাবার হোটেলসহ ১২টি ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। জেলার বোঁচাগঞ্জ এবং বিরল উপজেলার শেষ অংশে টাঙ্গন নদীর পূর্বদিকে ভাবির মোড়ের অবস্থান। পূর্ব পশ্চিম রাস্তার দুই ধারে দুটি করে মোট চারটি ভাতের হোটেল। রাস্তার উত্তর পাশের দুই ভাইয়ের স্ত্রী এবং দক্ষিণ পাশে দুই বোনের ভাতের হোটেল। হোটেলগুলোর নাম ভাবি হোটেল-১, ভাবি হোটেল-২, ভাবি হোটেল-৩ এবং বেলি ভাবির হোটেল। বেলি ভাবির হোটেলের ভেতরে দেয়ালে বিভিন্ন ফুলের নকশাও আঁকা হয়েছে। প্রতিটি হোটেলের টেবিলে রাখা গামলা ভর্তি হাঁসের মাংস। নিরিবিলি পরিবেশে খেতে আসছেন বিভিন্ন এলাকার মানুষ। কেউবা পার্সেল করে নিয়ে যাচ্ছেন। খাবার পরিবেশন থেকে শুরু করে টাকা নেওয়া পর্যন্ত প্রায় সব কাজই করছেন ভাবিরাই। প্রতিটি খাবার হোটেলে গড়ে ১৫-২০টি দেশি হাঁস রান্না করা হয়। হাঁসের মাংসের সাথে থাকে নদীর ছোট মাছের চটচটি ও শুকনো মরিচে করা মাছ ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা ও শাকভাজি। ৫০-৮০ টাকার মধ্যে বিক্রি হয় হাঁসের মাংসের প্রতি প্লেট। ভর্তা ১০ টাকা, শাক ১০ টাকা আর মাছ চটচটি ৩০-৪০ টাকা এবং ভাত ১০ টাকা। হোটেল ব্যবসায়ী তাসলিমার তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে দিয়েছেন। দোকান সংলগ্ন বাড়ি করেছেন। হোটেল করেই তাদের সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। তাসলিমা আক্তার বলেন, প্রায় ৩০ বছর আগের শুষ্ক মৌসুমে নদী থেকে ট্রাকে করে বালু তোলা হত। তখন এলাকাটিতে (রাণীর ঘাট) কোনো বসতি ছিল না। সেই সময় নদী থেকে দিনে ৫০ থেকে ১০০টি পর্যন্ত ট্রাকে বালু তোলা হতো। বালু তোলার শ্রমিকদের জন্য তখন কাজের ফাঁকে একটু চা-নাস্তার ব্যবস্থা করা হয়। ওই ঘাটের পাশেই পাঁচতারা গ্রামের বাসিন্দা জালালউদ্দিন। বালু তোলা শ্রমিকদের অনুরোধে সেখানে ডাল-ভাত-ডিম দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সেই থেকে ধীরে ধীরে রাণীর ঘাট নাম বদলে হয়েছে ভাবির মোড়। হোটেল ব্যবসায়ী মাসতারা বেগম বলেন, শুরুর দিকে একজনের ব্যবসার উন্নতি দেখে ধীরে ধীরে আরো তিনজন এখানে হাঁসের মাংস ও ভাত বিক্রি শুরু করেন। হোটেল ব্যবসায়ী বেলি বেগম বলেন, সকাল থেকে শুরু করে অনেক রাত অবধি দোকান খোলা থাকে। তবে শুক্রবার বেশি ভিড় থাকে। স্থানীয়রা জানান, একদিকে দেশি হাসের মাংসের মুখরোচক খাবার। অন্যদিকে, টাঙ্গন নদীর উপরে রাবার ড্যামের। মূলত এই দুই কারণেই কয়েকবছর ধরে এখানে দর্শনার্থীদের ভিড়। ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু বলেন, ভাবির হোটেলে হাঁসের মাংসের রান্নার কারণে এলাকাটির নাম ভাবির মোড় হিসেবে মুখে মুখে চারিদিক ছড়িয়ে পড়ে। এখন রাণীর ঘাট পরমেশ্বরপুর নাম বদলে ভাবির মোড় হিসেবে পরিচিতি লাভ করেছে। যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিতে পারে ভাবির মোড় যাওয়ার রাস্তা। এখানে ব্যবসা পরিচালনা করেন জালাল উদ্দিনের স্ত্রী তাসলিমা আক্তার (৪০), জামাল উদ্দিনের স্ত্রী মাসতারা বেগম (৪৫), হুচেন আলীর স্ত্রী বেলি আক্তার (৪০) ও নাজমুল হকের স্ত্রী মেরিনা পারভীন (৩৭)। বিডি প্রতিদিন/এমআই | 6 |
ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরদিনই তার মেয়ে প্রিয়াঙ্কাও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই বিষয়টি জানান। এক টুইটে প্রিয়াঙ্কা বলেন, স্বাস্থ্য পরীক্ষায় আমার মৃদু উপসর্গের করোনা শনাক্ত হয়েছে। সব ধরনের বিধিনিষেধ মেনে আমি কোয়ারেন্টাইনে আছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে প্রয়োজনীয় সব ধরনের পূর্বসতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। এর একদিন আগে কংগ্রেস জানায়, পরীক্ষায় সোনিয়া গান্ধীর করোনা শনাক্ত হয়েছে। তিনি এখন নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। | 3 |
ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাকারিয়া পিন্টুকে র্যাব তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। পিন্টুর পরিবারের দাবি, র্যাব পরিচয়ে ঢাকার মিরপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে সোমবার বিকেলে তাকে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। পিন্টুর ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পিন্টুর ছোট ভাই ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল বলেন, সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ ছিল, র্যাব পরিচয়ে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তার খোঁজ মেলেনি। পরিবারের পক্ষ থেকে র্যাব ও স্থানীয় থানাসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাননি বলে জানান পিন্টুর ছোট ভাই ও বিএনপি নেতারা। ঈশ্বরদী পৌর বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর সন্ধান দাবি করেছেন ঈশ্বরদীর বিএনপি নেতাকর্মীরা। পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাসের সভাপতিত্বে শহরের রেলওয়ে গেটে জাকারিয়া এন্টারপ্রাইজে এই সংবাদ সম্মেলন মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান লিখিত বক্তব্যে বলেন, বিএনপির মনোনয়ন ঘোষণার আগমুহূর্তে মনোনয়নপ্রত্যাশী জাকারিয়া পিন্টুকে বাসা থেকে র্যাব তুলে নিয়ে গেছে। এই মুহূর্তে বিএনপি নেতাকর্মী ও পিন্টুর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে অবিলম্বে পিন্টুর সন্ধান দাবি করেন বিএনপি নেতাকর্মীরা। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, এ বিষয়ে অবগত নয় পুলিশ। | 6 |
চট্টগ্রামের হাটহাজারীর ১৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুটিতে আগেই বিনা ভোটে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়। গত রোববার বাকি ১১ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, ১১ ইউপিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ছয়টিতে স্বতন্ত্র ও পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এর আগে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৪ নম্বর গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. মুজিবুর রহমান এবং ৮ নম্বর মেখল ইউপির বর্তমান চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী।সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। | 6 |
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নিয়মিত আয়োজন 'চলচ্চিত্র আড্ডা'। এ আড্ডায় এবার অতিথি হয়েছেন কলকাতার সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। আজ ১৬ মে রাত সাড়ে আটটায় অনলাইনে শুরু হবে এই আড্ডা। নির্মাতা হিসেবে তিনি শোনাবেন তাঁর চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র নিয়ে তাঁর ভাবনা এবং টালীগঞ্জ পাড়ায় প্রায় চার দশক ছুটে চলার অভিজ্ঞতা। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ফেরদৌস খান বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চলচ্চিত্রের বিকাশে সারা বছরই বিভিন্ন আয়োজন করে থাকে। বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে চলচ্চিত্র আড্ডা তারই একটি অংশ। একসঙ্গে সবাইকে নিয়ে বসে এই আড্ডা বর্তমান সময়ে দেওয়া সম্ভব নয় বলেই আমরা অনলাইন প্ল্যাটফর্মে চলচ্চিত্রবিষয়ক এই আলোচনার আয়োজন করেছি। অঞ্জনদা সব সময়ই আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। আশা করি, আজ গুণী এই মানুষটার কাছ থেকে বাংলা চলচ্চিত্রের বিকাশের যে সময়কাল, সেটা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারব।' অঞ্জন দত্তের সঙ্গে কথা হলে তিনি বলেন, 'একজন থিয়েটারকর্মী থেকে একজন চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠার মাঝের পথ নিয়েই কথা বলতে চাই। বাংলা চলচ্চিত্রের যে যাত্রা, সে যাত্রায় দর্শকের যে ভুমিকা, তা নিয়ে দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই আমার অভিজ্ঞতা।' এই সময়ে তিনি আরও জানান, সত্যজিৎ রায়, মৃণাল সেনসহ উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মৃতি উঠে আসবে আজকের লাইভে। এর পাশাপাশি বর্তমান সময়ের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তাঁদের কাজ নিয়েও কিছু কথা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ফেরদৌস খান বলেন, 'আমরা চলচ্চিত্র সংসদ থেকে নিয়মিত দুটি প্রোগ্রাম করি। একটি পাঠচক্র অন্যটি চলচ্চিত্র আড্ডা। অঞ্জন দত্ত চলচ্চিত্র আড্ডায় নির্দিষ্ট একটি বিষয়ের ওপর কথা বলতে চেয়েছিলেন। কিন্তু আমরা তাঁকে একটি বিষয়ের মধ্যে রাখতে চাই না। সিনেমা নিয়ে অঞ্জনদার অনেক অভিজ্ঞতা, সে জন্য সব বিষয়েই আমরা তাঁর কাছে জানতে চাই। গত বৃহস্পতিবার (১৪ মে) দাদার সঙ্গে (অঞ্জন দত্ত) প্রায় ৪০ মিনিট কথা হয়েছে। তখন জানতে পারলাম দাদার সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার কথা ছিল। পরে কেন সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ হয়নি, সে ঘটনাও অঞ্জন দত্ত আজকের লাইভে শেয়ার করবেন।' চলচ্চিত্র সংসদের এই আড্ডায় এর আগে অতিথি হয়ে এসেছিলেন কৌশিক গাঙ্গুলী, অমিতাভ রেজা। আজকের লাইভ আয়োজনের হোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পাঠচক্র সম্পাদক তানজিনা সেঁজুতি। 'অঞ্জন দত্তের সাথে চলচ্চিত্র আড্ডা' ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসেবুক পেজ থেকে সরাসরি দেখা যাবে। এর আগে অঞ্জন দত্ত গত ফেব্রুয়ারি মাসে ঢাবি চলচ্চিত্র সংসদের আয়োজনে ভাষার মাসের চলচ্চিত্র উৎসবে এসেছিলেন। সেই উৎসবে অঞ্জন দত্তের পরিচালনায় 'ফাইনালি ভালোবাসা' ছবিটি দেখানো হয়। | 2 |
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৫৯৯ জন। এছাড়া নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরো ৬৮৪ জন। শনিবার (২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। | 6 |
সিরিজের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ 'এ' দলের বিপক্ষে ২ উইকেটে জিতেছিল বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ২৪৬ রানের লক্ষে ১০ বল হাতে রেখেই পেরিয়ে যায় রাকিবুল হাসানরা। দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলের বিপক্ষে ১১৩ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। টাইগার যুবাদের দেয়া ৩০৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৯২ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বাংলাদেশের দেয়া ২৩১ রানের টার্গেটে খেলতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ 'এ' দলের হয়ে দুর্দান্ত খেলেন অংক্রিশ রাগুভানশি। ওপেনিংয়ে নেমে ১১৯ বলে ৮৮ রান আসে তার ব্যাট থেকে। অন্য ওপেনার অবশ্য আউট হয়ে যান মাত্র ৮ রানে। দলীয় ১৭৮ রানে রাগুভানশি আউট হন রিপন মণ্ডলের বলে। বাকিদের মধ্যে আরিয়ান দালাল ৩৯, নিশাত সিন্ধু ২৩ , ইয়াশ ধুল ১৪, রাজাংগাদ বাওয়া ১৯ ও গার্ভ ১২ রান করেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও মেহরব হাসান। দুই উইকেট পান রিপন। | 12 |
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৬টায় মরহুমের অসিয়ত অনুযায়ী রাজধানীর মিরপুরের পূর্ব মনিপুর এলাকার বাইতুর রহিম মসজিদ কমপ্লেক্স (বাবা হুজুর মসজিদ) কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাজধানীতে মরহুমের তিনটি জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ আসর ঝিগাতলা জামে মসজিদে এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় মিরপুরের পূর্ব মনিপুর এলাকার বাইতুর রহিম মসজিদ কমপ্লেক্সে। বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জানাজায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানসহ বিশিষ্টজনেরা অংশ নেন। কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত জানাজাপূর্ব বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আজ আমাদের জন্য শোকের দিন। জাতীয় মসজিদের খতিব সবার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। তিনি আমাদের ছেড়ে পরপারে পাড়ি দিয়েছেন। তার শেষ বিদায় বেলায় সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাই। একই জানাজায় বাবার জন্য দোয়া চেয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে মরহুম খতিবের ছেলে বলেন, আমার বাবার জন্য দোয়া করবেন। তার আত্মার মাগফেরাত কামনা করবেন। আর তার ভুল-ত্রুটিগুলো আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। জানাজা শেষে মরহুমের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান বলেন, তিনি সর্বদা হাসিমুখে কথা বলতেন। তিনি সুফিবাদে বিশ্বাসী ছিলেন। সবাই তার জন্য দোয়া করবেন। এছাড়া জানাজায় অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাওলানা সালাহউদ্দিন। মাওলানা সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী. এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য ভক্ত, অনুরাগী রেখে গেছেন। ২০০৯ সালের ৫ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের এক আদেশে ইসলামিক ফাউন্ডেশন মাওলানা সালাহউদ্দিনকে বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকে তিনি দেশের কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন। মাওলানা সালাহউদ্দিন ঢাকা আলিয়া মাদ্রাসার ৪৪তম অধ্যক্ষ ছিলেন। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিবের দায়িত্বও পালন করেছেন। | 6 |
শিক্ষার্থীদের মোবাইল নম্বর পরিবর্তন করে উপবৃত্তির টাকা আত্নসাতের অভিযোগের বিষয়টি কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় অবশেষে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর এফ. হক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, সভাপতি, ইউএনওসহ ১৬ জন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মোবাইল নাম্বার পরিবর্তন করে শতাধিক শিক্ষার্থীর উপবৃত্তির প্রায় সাড়ে ৪ লাখ টাকা আত্নসাতের অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে স্থানীয় রিপন মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে সিনিয়র সহকারী জজ (সুন্দরগঞ্জ) গাইবান্ধার আদালতে এই মামলাটি দায়ের করেছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম প্রধান। মামলায় মূল আসামি করা হয়েছে, চন্ডিপুর এফ. হক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, পরিচালনা কমিটির সাবেক সভাপতি আমিন হোসেন, অফিস সহকারী ফিরোজ কবির ও সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, মোজাহিদুল সরকার, সাইফুল্লা এবং হাবিবুর রহমান। মামলার বিবরণে জানা যায়, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চন্ডিপুর এফ. হক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থীর উপবৃত্তির তালিকায় নাম ও তথ্য ঠিক থাকলেও কৌশলে মোবাইল নাম্বার পরিবর্তন করেন সাবেক অধ্যক্ষ ও সাবেক সভাপতিসহ কতিপয় শিক্ষক-কর্মচারী। পরে এসব শিক্ষার্থীর কয়েক কিস্তিতে মোবাইল একাউন্টে আসা (গত দেড় বছর) উপবৃত্তির মোট ৪ লক্ষ ৩২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেন তারা। ঘটনার প্রতিকার চেয়ে লিখিত অভিযোগের পর সরেজমিন তদন্তে উপবৃত্তি আত্মসাতসহ অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারীদের জড়িত থাকার প্রামাণও পায় উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। কিন্তু দীর্ঘদিনেও সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা অধিদপ্তর জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়নি। এমনকি উপবৃত্তির টাকা ফেরতও পায়নি ভুক্তভোগি শিক্ষার্থীরা। তিনি আরও জানান, মোবাইল নাম্বার পরিবর্তনের মাধ্যমে উপবৃত্তির টাকা আত্মসাতে জড়িতদের বিচার ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের টাকা ফেরতের দাবিতে আদালতে প্রতিনিধিত্ব মূলক মামলা করেন রিপন মিয়া। আগামী ৭ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এরআগে গত ৩০ জুন বিবাদী সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে উকিল নোটিশ প্রেরণ করা হলেও তিনি কোন জবাব দেননি। এছাড়া মামলায় সহযোগী আসামি করা হয়েছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সোনালী ব্যাংক শাখার সুন্দরগঞ্জ ব্যবস্থাপক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের কর্মকর্তা, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড দিনাজপুর ও পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। | 6 |
বায়তুল মুকাদ্দাস শহরের হিব্রু বিশ্ববিদ্যালয়ের আরব অধ্যাপক নাদেরা শালহুব কেভোরকিয়ান জানিয়েছেন, ইসরায়েলের সেনারা নিরপরাধ ফিলিস্তিনি শিশুদের ওপর অস্ত্র পরীক্ষা করছে। এসব পরীক্ষার মাধ্যমে সেনারা নিশ্চিত হচ্ছে যে, কোনটি সবচেয়ে শক্তিশালী ও কার্যকর অস্ত্র। কলম্বিয়া বিশ্ববিদালয়ে গত মঙ্গলবার দেয়া এক বক্তৃতায় অধ্যাপক নাদেরা শালহুব বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা কারখানাগুলোর পরীক্ষাকেন্দ্র হয়ে উঠেছে ফিলিস্তিনির ভূখণ্ড। 'ফিলিস্তিনের জেরুজালেম শহরে সহিংসতার প্রযুক্তি' শীর্ষক এক গবেষণার ভিত্তিতে অধ্যাপক নাদেরা এসব তথ্য তুলে ধরেন। হিব্রু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় তিনি ওই গবেষণা করেন। অধ্যাপক নাদেরার এ বক্তৃতার নিন্দা করে নি হিব্রু বিশ্ববিদ্যালয়। সূত্র: রেডিও তেহরান বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত | 3 |
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ও নিউটনের তত্ত্বকে অস্বীকার করেছেন একদল ভারতীয় বিজ্ঞানী। দেশটির এক বিজ্ঞান সম্মেলনে তাদের বক্তব্যে বৈজ্ঞানিক সমাজ প্রবল সমালোচনা করেছে। পাঞ্জাবের জলন্ধরে বার্ষিক ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সেই সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে আগত কোনো কোনো অংশগ্রহণকারী আইজ্যাক নিউটন এবং আলবার্ট আইনস্টাইনের আবিষ্কারকে ভুল বলে দাবি করেছেন। হিন্দু পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিষয়গুলো ভারতের বিজ্ঞান সম্মেলনের এজেন্ডায় আরো বেশি করে জায়গা করে নিচ্ছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, চলতি বছরের সম্মেলনে এই ধরনের উদ্ভট দাবি মাত্রা ছাড়িয়ে গেছে। এই সম্মেলনে দক্ষিণ ভারতের এক বিশ্ববিদ্যালয়ের প্রধান দাবি করেছেন যে হাজার হাজার বছর আগেই ভারতে স্টেম সেল নিয়ে গবেষণা হয়েছে বলে তিনি একটি হিন্দু ধর্মীয় বইতে দেখতে পেয়েছেন। তিনি আরো দাবি করেন যে, রাইট ভ্রাতৃদ্বয়ের আট বছর আগেই শিভাকার বাপুজি টালপাড়ে নামে একজন ভারতীয় বিমান আবিষ্কার করেন। এর আগে ২০১৪ সালে মুম্বাইতে এক হাসপাতালের কর্মচারীদের প্রতি ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, হিন্দু দেবতা গণেশ, যার দেহ মানুষের কিন্তু মাথা হাতির, প্রমাণ করে যে প্রাচীন ভারতে কসমেটিক সার্জারির প্রচলন ছিল। ভারতের রাজস্থান রাজ্যের শিক্ষামন্ত্রী ২০১৭ সালে বলেছিলেন যে গরু হচ্ছে একমাত্র প্রাণী যেটি একইসঙ্গে অক্সিজেন গ্রহণ এবং নি:সরণ করে। তথ্যসূত্র: বিবিসি বাংলা বিডি প্রতিদিন/কালাম | 3 |
৬০ রকমের পিঠা নিয়ে আগামী ২০ জানুয়ারি নিউইয়র্কে 'চতুর্থ বার্ষিক পিঠা উৎসব' হবে। পিঠার পাশাপাশি থাকবে বাঙালি ঐতিহ্যের পরিপূরক পোশাক আর পণ্যের প্রদর্শনীও। গতকাল বুধবার সন্ধ্যায় 'মিট দ্য প্রেস'-এ এসব তথ্য জানান পিঠা উৎসবের হোস্ট সংগঠন 'শো টাইম মিউজিক'র কর্ণধার আলমগীর খান আলম। পিঠা উৎসব কমিটির সদস্য-সচিব মিয়া মোহাম্মদ দুলাল এ সময় উল্লেখ করেন, প্রবাস-প্রজন্মে বাঙালি ঐতিহ্যের অপূর্ব নিদর্শনসমূহ জাগ্রত রাখার অভিপ্রায়ে এ আয়োজন করা হয়েছে। একে সর্বাঙ্গীনভাবে সফল করতে নিউইয়র্কের বাংলা ভাষার গণমাধ্যমগুলোর অপরিসীম ভূমিকা রয়েছে। অতীতের মত আশা করছি এখনও গণমাধ্যমগুলোকে পাশে পাবো।
কমিউনিটির খ্যাতিমান চিকিৎসক ফেরদৌস খন্দকার বলেন, বাঙালি সংস্কৃতিকে এই প্রবাসে লালন ও বিকাশে শো-টাইম মিউজি বহু বছর ধরেই কাজ করছে। গত কয়েক বছরে পিঠা উৎসবের আমেজও বিস্তৃত হয়েছে নিউইয়র্কসহ সমগ্র উত্তর আমেরিকায়। মিট দ্য প্রেসে শুভেচ্ছা বক্তব্য দেন 'চৌধুরী এ্যান্ড ফ্রাঞ্জনী' ল' ফার্মের এটর্নী শাহরিয়ার চৌধুরী এবং আতিফ চৌধুরী। পিঠা উৎসবের নেপথ্য সংগঠক নূসরাতও কথা বলেন বিভিন্ন প্রসঙ্গে। বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৯/মাহবুব | 4 |
বরিশালে মৃদু তাপদহ বিরাজ করছে। প্রচণ্ড তাপদহে দিশেহারা সাধারণ মানুষ। বিশেষ করে দুপুরে প্রখর রোদে ত্রাহিঅবস্থা হয় রোজাদারদের। তবে যেকোনো সময় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষকরা। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিছুর রহমান জানান, বুধবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে চলতি মৌসুমে গত ২২ মার্চ বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলিসিয়াস। এর আগে ২০১৪ সালের এপ্রিলে বরিশালে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দুপুরে বরিশাল নদী বন্দরে গিয়ে দেখা গেছে, নদী বন্দরের খালী পন্টুন থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপিয়ে পড়ে প্রশান্তি খুঁজছে শিশু-কিশোররা। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. আনিছুর রহমান আরও জানান, এখন গ্রীষ্মকাল। এই সময়ে তাপমাত্রা একটু বেশি থাকাটাই স্বাভাবিক। বুধবার বরিশালের তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলিসিয়াস। অর্থাৎ মৃদু তাপদহ চলছে। এটা ৩৮ ডিগ্রির উপরে উঠলে মাঝারি এবং ৪০ ডিগ্রির উপরে উঠলে তীব্র তাপদহ শুরু হবে। তাপদহ বাড়লে যেকোনো সময় ঝড়বৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। বিডি প্রতিদিন/এমআই | 6 |
শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর অধিকার চাইতে গিয়ে চাচাশ্বশুরের হাতে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন সুমি খাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। তার শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের ছ্যাঁকা দেওয়ারও অভিযোগ উঠেছে চাচাশ্বশুর আমিরুল ইসলামের লোকজনের বিরুদ্ধে। পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়াড় সাহাপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে ওই গৃহবধূকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত আমিরুল ইসলামকে বেধড়ক পিটুনি দিয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন সুমি খাতুন জানান, বছরখানেক আগে দুই পরিবারের অমতে সৌদি আরব প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে রায়হানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে দু'জন লেখাপড়ার কারণে টাঙ্গাইলের শান্তিগঞ্জ মোড়ে একটি বাসা ভাড়া করে থাকতেন। মাসখানেক আগে রায়হানকে হঠাৎ তার বাবা-মা সৌদি আরবে নিয়ে যান। এতে একা হয়ে যান তিনি। আগের স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করায় বাবার বাড়িতেও তার স্থান হয়নি। উপায় না দেখে প্রবাসী স্বামীর কথামতো বৃহস্পতিবার শ্বশুরবাড়ি ঈশ্বরদীর দিয়াড় সাহাপুরে যান।সুমি খাতুন আরও জানান, এখানে আসার পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে চাচাশ্বশুর আমিরুল ইসলাম অপরিচিত তিনজনকে সঙ্গে নিয়ে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মোটরসাইকেলে তুলে ঈশ্বরদী বাস টার্মিনালে নিয়ে যায়। রাস্তায় ফেলে তাকে অমানুষিক নির্যাতন চালায় তারা। তার পেটের সন্তান নষ্ট করে দিতে পেটে লাথি মারে। এ সময় প্রচুর রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতে মুলাডুলিতে এক আত্মীয়ের বাড়িতে রেখে শুক্রবার তাকে সাহাপুরে নিয়ে এলে এলাকাবাসী ঘটনাটি জেনে বিক্ষুব্ধ হয়ে ওঠে। শনিবার এ ঘটনায় শত শত মানুষ ওই বাড়ির সামনে হাজির হয়। একপর্যায়ে চাচাশ্বশুর আমিরুলকে পিটিয়ে আহত করার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু মীমাংসার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।অভিযুক্ত আমিরুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন, এ বাড়িতে সুমির স্বামী, শ্বশুর-শাশুড়ি কেউ নেই। তারা সবাই সৌদি আরবে থাকে। আগামী মাসে দেশে আসার পর বিষয়টির সমাধান হবে।উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন জানান, সুমি সুস্থ হওয়ার পর মীমাংসা বিষয়ে কথা হবে।
| 6 |
ইউক্রেনে আটকে পড়া এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিককে রোমানিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে তাঁরা মলদোভা সীমান্ত পার হন। এরপর সেখান থেকে বাংলাদেশ অ্যাম্বাসি রোমানিয়ার সহায়তায় তাঁদের রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত তাঁরা সেখানকার একটি হোটেলে থাকবেন।জানা যায়, গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরে বহির্নোঙরে অবস্থানরত অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে জাহাজটিতে রকেট হামলা হয়। রকেট হামলার কারণে জাহাজের নেভিগেশন ব্রিজে ভয়াবহভাবে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় জাহাজের তৃতীয় প্রকৌশলী মোহাম্মদ হাদিসুর রহমান মারা যান। পরিত্যক্ত হয়ে পড়ে জাহাজটি। এর পরদিন বৃহস্পতিবার রাতে জাহাজে থাকা বাকি ২৮ নাবিককে জাহাজ থেকে বন্দরের উপকূলে বাংকারে সরিয়ে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের সীমান্তে সরিয়ে নেওয়া হচ্ছে।ইউক্রেনের স্থানীয় সময় সকাল ৭টার দিকে তাঁরা বাংকার থেকে সড়কপথে সীমান্ত এলাকার উদ্দেশে রওনা হন।এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) সভাপতি মো. আনাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আজ ভোরে তাঁরা (নাবিক) ইউক্রেন সীমান্ত পার করে মলদোভায় প্রবেশ করেন। এরপর সকাল ১০টার দিকে তাঁদের বাংলাদেশ অ্যাম্বাসি রোমানিয়ার কাছে হস্তান্তর করে। সেখান থেকে তাঁদের বুখারেস্টে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টার মধ্যে তাঁরা সেখানে পৌঁছান। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন।রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে আমরা তাঁদের মলদোভা সীমান্তে রিসিভ করি। সেখান থেকে আমাদের তত্ত্বাবধানে তাঁদের এখন রোমানিয়ায় নিয়ে আসা হচ্ছে। তাঁদের কোনো গাড়ি পরিবর্তন করতে হবে না। তাঁরা মলদোভা সীমান্ত থেকে একই গাড়িতে বুখারেস্টে আসবেন। এখানে তাঁদের জন্য একটি হোটেল ঠিক করা হয়েছে। ওই হোটেলে উঠবেন এবং বাংলাদেশে যাওয়ার আগ পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন।রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ সময় ৩টার দিকে তাঁরা হোটেলে এসে পৌঁছেছেন। | 6 |
চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে 'বিদ্রোহী' চেয়ারম্যান প্রার্থী সেলিম চৌধুরীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। আজ শনিবার নিজ ফেসবুক আইডিতে এ কথা জানান ওই প্রার্থী। এর আগে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। সেলিম চৌধুরী সাতকানিয়া উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।সেলিম চৌধুরী অভিযোগ করে বলেন, 'উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন তাঁর নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে মির্জাপুর বাংলাবাজার এলাকার আমার বাড়িতে হামলা চালিয়েছে। এরই মধ্যে আমার ফেসবুক আইডি থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ভাইরাল হয়েছে।'হামলার বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কি না, তা জানতে চাইলে তিনি বলেন, 'এ ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। গিগগিরই মামলা করা হবে।' এ বিষয়ে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের কাছে জানতে চাইলে মোবাইল ফোনে তিনি বলেন, 'গতকাল বিকেলে বিদ্রোহী প্রার্থী সেলিম চৌধুরীর পথসভায় আমার নাম ধরে গালাগালি করা হয়। পরে রাতে আমার কর্মীরা তাঁর বাড়ির ওপর হামলা চালায়। এ ঘটনা শুনে আমি কর্মীদের শান্ত করার জন্য তাঁর বাড়িতে গেছিলাম। এরই মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল করেন সেলিম চৌধুরী।' সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, 'সোনাকানিয়ায় বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা পুলিশ তদন্ত করেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে থানায় মামলা রুজু করা হবে।' | 6 |
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ৬০ জন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার মামলায় সোমবার পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে বিএনপি, জামায়াত ও হেফাজতের ১৬ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ১৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে হেফাজতের ১২৮ জন, বিএনপির ৩৭ জন ও জামায়াত-শিবিরের ৩ জন আছেন। আটককৃতদের মধ্যে গুরুত্বপূর্ণ ১৬ জন হলেন নবীনগর উপজেলা বিএনপির সদস্য সফিউল্লাহ মিয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শিমরাইলকান্দির বাসিন্দা কামরুল হাসান (২৮), ছাত্রদলের সদস্য শহরের বণিকপাড়ার বাসিন্দা মো. পলাশ (২৬), হেফাজতের সমর্থক পৌর এলাকার ফুল মিয়া (৩৩), নয়নপুর এলাকার রফিকুল ইসলাম (৩০), পুনিয়াউট উত্তরপাড়া মো. মেরাজ (১৯) ও মো. আশিক (২০), পুনিয়াউটের জুনাইদ (২১), পশ্চিম মেড্ডার দুলাল মিয়া (৩৯), সদর উপজেলার বিহাইর এলাকার শাহজাহান মিয়া (৫১), সোহাতা গ্রামের রাকিবুল হাসান (২৩), বিরাসার দক্ষিণপাড়ার মো. শামীম (৩০), মো. সুজন (২২) ও রবিন মিয়া (১৮), নাসিরনগর উপজেলার ধরমণ্ডলের দুলাল মিয়া (২৯) ও শহরের মধ্যপাড়ার বাসিন্দা জামায়াত কর্মী লিয়াকত আলী (৩৫)। তাঁদের মধ্যে শাহজাহান জেলা পুলিশ লাইনসে আক্রমণ করেছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলাজুড়েই হেফাজতের কর্মী-সমর্থকেরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত ৪৯টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৮ হাজারের বেশি আসামি করা হয়েছে। এর মধ্যে মাত্র ২৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা দুষ্কৃতকারী। ৪৯টির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়। সহিংসতার ঘটনায় পুলিশ স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা শুরু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বিএনপি, জামায়াত ও হেফাজতের কর্মী-সমর্থকদের গুরুত্বপূর্ণ ১৬ জন আছেন। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.