text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় ৮০ শতাংশ করে জি-২০ ভুক্ত দেশগুলো। তাই গতকাল রোমে শেষ হওয়া জোটটির শীর্ষ সম্মেলনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু তা হয়নি। কারণ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ অধিকাংশ সদস্য ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনতে সিদ্ধান্ত নিতে দেয়নি।কার্বনের মতো বিশ্বের মোট জিডিপির প্রায় ৮০ শতাংশও জোটটির দখলে। সম্মেলনের প্রথম দিন গত শনিবার আন্তর্জাতিক করপোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ করতে সম্মত হয় তারা। ফলে যেখানেই কারখানা বা অফিস করুক না কেন, গুগল, আমাজন বা ফেসবুকের মতো বড় কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে মোট মুনাফার ১৫ শতাংশ কর দিতে হবে। এদিকে ভিডিওকলের মাধ্যমে যোগ দিয়ে নিজেদের করোনা টিকার প্রতি বৈষম্য বন্ধ করতে আহ্বান জানিয়েছেন চীনা ও রুশ প্রেসিডেন্ট। | 6 |
পরমাণু ইস্যুতে ইরানের ওপর চাপ বাড়াতে এবং তাদের ওপর থেকে অবরোধ না তুলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসরাইল। সোমবার ভিয়েনাতে ইরানের পরমাণু ইস্যুতে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষিতে এমন মন্তব্য করেন ইসরাইলের পররষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, তিনি আরো বলেছেন যে ইরানের ওপর কড়া নজরদারি করা দরকার। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। এ ভিয়েনা বৈঠককে ২০১৫ সালে করা ইরানের পরমাণু চুক্তি বাঁচানোর সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের আলোচকরা এ বৈঠকের আহ্বান জানিয়েছেন। এর আগে ইরানের সাথে ওই পরমাণু চুক্তি সম্পন্ন হওয়ার তিন বছর পর তা বাতিল করে দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের ওপর বিভিন্ন অবরোধও আরোপ করেন। তখন ইরান ওই পরমাণু চুক্তি বাতিল করে। এর ফলে এ পরমাণু চুক্তির সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিশ্ব শক্তি হতাশ হয়ে যায়। এ দিকে ইসরাইল হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভিয়েনা বৈঠকের মাধ্যমে সকল অবরোধ বাতিল করা হলে ইরান তার সুফল পাবে। অথচ তারা পরমাণু বোমা বানানোর প্রচেষ্টা থেকে পিছু হটছে না। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করেই যাচ্ছে। ইসরাইলের পররষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড বলেছেন, ইরান এ পরমাণু আলোচনায় অংশ নিচ্ছে শুধুমাত্র এ কারণে যে তারা অর্থ-সম্পদ সংগ্রহ করতে চায়। এটা তারা আগে করেছে, ভবিষ্যতেও করবে বলে ইসরাইলি গোয়েন্দা সূত্র জানিয়েছে। ব্রিটেনের সাথে বাণিজ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা ইস্যু সংক্রান্ত স্মারকলিপিতে স্বাক্ষর দেয়ার পর ল্যাপিড এসব কথা বলেন। ইসরাইলের পররষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরান যদি পরমাণু বোমা তৈরি করে তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও এটা অর্জন করতে চাইবে। এর ফলে এ অঞ্চলের সকল দেশ একটি গোপন যুদ্ধে লিপ্ত হবে। বিশ্ব সম্প্রদায়ের উচিৎ ইরানকে পরমাণু বোমা অর্জন করতে না দেয়া। এ কারণে ইরানের ওপর অবরোধ আরোপ করতে হবে এবং কড়া নজরদারি বজায় রাখতে হবে। সূত্র : মিডল ইস্ট মনিটর | 3 |
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে জেব্রাসহ বিভিন্ন প্রাণীর বেষ্টনীতে নতুন কর্মযজ্ঞ শুরু হয়েছে। বিশেষজ্ঞের বৈঠকের পর ১০ দফা প্রস্তাবের বাস্তবায়ন করছে পার্ক কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেলে সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায়, সেখানে বিশাল আকারের লেকের পানি সেচযন্ত্র দিয়ে তুলে ফেলা হচ্ছে। জেব্রা, ওয়াইল্ডবিস্ট, গেজেল, জিরাফসহ বিভিন্ন প্রাণী এ লেকের পানি পান করে। এদিন জেব্রার চারণভূমিতে জীবাণুনাশক স্প্রে করা হয়। এ জন্য প্রাণীগুলোকে রাখা হয়েছে নির্দিষ্ট এলাকার বাইরে। অপর দিকে প্রাণীর খাবার পরিবেশনের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ পাত্র। জেব্রাসহ অন্যান্য প্রাণীর থাকার জায়গা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপনের প্রস্তুতি চলছে। পার্ক কর্তৃপক্ষ জানায়, শনিবারের মধ্যে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন শেষ হবে। লেকের পানি তুলে তা শুকিয়ে ফেলা হবে। এরপর সেখানে নতুন করে পানি দেওয়া হবে। এগুলো ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া ১০ দফা প্রস্তাবের সব কটির বাস্তবায়ন শুরু হয়েছে। সাফারি পার্কে ২ থেকে ২৪ জানুয়ারির মধ্যে ৯টি জেব্রার মৃত্যু হয়। পার্কটিতে মোট ৩১টি জেব্রা ছিল। ৯টির মৃত্যুর পর এখন সংখ্যা দাঁড়িয়েছে ২২। বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড বলেছে, চারটি জেব্রা নিজেদের মধ্যে সংঘর্ষে এবং অপর পাঁচটি ব্যাকটেরিয়ার সংক্রমণে মারা গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার পার্কের অভ্যন্তরে বিশেষজ্ঞদের বৈঠক বসে। বৈঠক শেষে জেব্রাসহ অন্যান্য প্রাণীর নিরাপত্তায় ১০টি প্রস্তাব উত্থাপন করা হয়। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার প্রাণীর নিরাপত্তার জন্য বিশেষজ্ঞ টিমের বৈঠকের পর তাঁরা ১০ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। সে অনুযায়ী কাজ করছেন। | 6 |
করোনার প্রকোপ বাড়লেও পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপাতত বন্ধ হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী এই মেলা চলবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গতকাল মঙ্গলবার বাসসকে বলেন, 'করোনার নতুন ধরন অমিক্রন সংক্রমণের পরিপ্রেক্ষিতে সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে, সেখানে শপিং মল কিংবা দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়নি। বাণিজ্য মেলায় শপিং মলের মতোই পণ্য কেনাবেচা ও প্রদর্শনী হচ্ছে। তাই আপাতত আমরা মেলা বন্ধ করছি না। স্বাস্থ্যবিধি মেনে এটা চলবে। তবে পরিস্থিতির অবনতি হলে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।' করোনার মধ্যেও প্রতিদিন বাণিজ্য মেলায় প্রচুর দর্শনার্থী যাচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ জানুয়ারি মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। এবারের মেলায় ছোট-বড় মিলে ২২৫টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার গত সোমবার ১১টি বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বা সমাবেশসমূহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধান করতে হবে। রেস্তোরাঁয় বসে খেতে টিকা সনদ দেখানো বাধ্যতামূলক। | 0 |
সিলেটের বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে আগামীকাল বুধবার। সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করবেন। অভিযোগপত্রভুক্ত ছয় আসামি হলেন সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বীরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫), কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫) ও সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)। আসামিদের মধ্যে ২০১৭ সালের ২ নভেম্বর মান্নান হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ পলাতক। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি 'যুক্তি' নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। হত্যাকাণ্ডের পর অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এতে বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে 'উগ্র ধর্মান্ধ গোষ্ঠী' পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়। মামলাটি পুলিশ থেকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডির পরিদর্শক আরমান আলী তদন্ত করে ২০১৭ সালের ৯ মে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এতে সন্দেহভাজন আটক ১০ জনকে অব্যাহতির সুপারিশ করে ছয়জনকে অভিযুক্ত করা হয়। মামলায় ২৯ সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। পরে ১৪ মার্চ পলাতক তিন আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব রায় ঘোষণার তারিখ ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, 'মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আমরা যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে পেরেছি। আশা রাখছি তাঁরা সর্বোচ্চ সাজা পাবেন।' | 6 |
যশোরের মনিরামপুরে মুরগি বোঝাই একটি পিকআপভ্যানের চাপায় আকতারুল ইসলাম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।সোমবার বিকেলে উপজেলার হাকিমপুরে নলতাঘাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা পিকআপভ্যানের চালক রুবেল হোসেনকে আটক করে। নিহত আকতারুল ইসলাম চালুয়াহাটি ইউনিয়নের শয়লা গ্রামের মৃত কদম আলীর ছেলে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কৃষক আকতারুল ইসলাম মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। এসময় রাজগঞ্জ-ত্রিমোহিনী সড়ক পার হওয়ার সময় পিছন থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। কিন্তু চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপভ্যানটি সড়কের পাশে ধান ক্ষেতের মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই কৃষক আকতারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে পিকআপভ্যানের চালক রুবেল হোসেনকে আটক করে। খবর পেয়ে পুলিশ নিহত আকতারের মরদেহ উদ্ধার করে এবং পিকআপ চালককে আটক করে থানায় নিয়ে যায়।মনিরামপুর থানার ওসি(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার সকালে আকতারের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও আটক চালক রুবেল হোসেনকে আদালতে চালান দেওয়া হয়েছে। | 6 |
'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ভুল পররাষ্ট্রনীতির কারণে পাকিস্তান ও চীন এককাট্টা হয়েছে' লোকসভায় রাহুল গান্ধীর এ বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস। বুধবার রাহুল গান্ধীর ওই বক্তব্যের পর বৃহস্পতিবার তিনি এ কথা বললেন। পাকিস্তান ও চীনের সম্পর্কের বিষয়ে রাহুল গান্ধীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা নেড প্রাইসকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি এ ধরনের বক্তব্যকে সমর্থন করি না। মোদীর ভুল পররাষ্ট্রনীতিতে পাকিস্তান-চীন এককাট্টা: রাহুল প্রাইস বলেন, আমেরিকার কৌশলগত সহযোগী অংশীদার পাকিস্তান। চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়টি আমরা সংশ্লিষ্ট দুই দেশের উপরেই ছেড়ে দিতে চাই। আমরা মনে করি, চীন এবং আমেরিকার মধ্যে কোনো একটিকে বন্ধু হিসেবে বেছে নেওয়া কোনো দেশের কাছেই বাধ্যতামূলক নয়। বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলের একাংশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, নয়াদিল্লির ধারাবাহিক বিরোধিতা সত্ত্বেও জো বাইডেন সরকার যে ইসলামাবাদের পাশেই থাকবে, প্রাইসের বক্তব্যে তা স্পষ্ট। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতির সমালোচনা করে আগের দিন রাহুল গান্ধী বলেছিলেন, মোদির শাসনামলে ভুল পররাষ্ট্রনীতির কারণে পাকিস্তান ও চীন এককাট্টা হয়েছে। এতদিন ভারতের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্যই ছিল চীন ও পাকিস্তানকে আলাদা রাখা। এখন চীন ও পাকিস্তান এককাট্টা হয়ে গেছে। এতদিন ভারতের দুই সীমান্তে দু'টি লড়াইয়ের ক্ষেত্র থাকলেও এখন সেটাই নিরবচ্ছিন্ন সীমান্তের লড়াই হয়ে উঠেছে। ভারত পররাষ্ট্রনীতিতে একেবারে বিচ্ছিন্ন এবং সে কারণেই প্রজাতন্ত্র দিবসে কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে অতিথি হিসেবে পাওয়া যায়নি। তার এ বক্তব্যের পরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জবাব দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাহুলকে 'ইতিহাসের পাঠ' নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ১৯৭০ সালে চীন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কারাকোরাম হাইওয়ে তৈরি করেছিল। তখন থেকেই দু'দেশের মধ্যে পরমাণু সমঝোতা চলছে। ২০১৩ সালে চীন-পাকিস্তান আর্থিক করিডরের কাজ শুরু হয়েছে। তা হলে নিজেকে প্রশ্ন করুন, চীন-পাকিস্তানের মধ্যে কি তখন দূরত্ব ছিল? প্রজাতন্ত্র দিবসে বিদেশি রাষ্ট্রনেতাকে অতিথি হিসেবে পাওয়া যায়নি- এ বক্তব্যের জবাবে জয়শঙ্কর বলেন, ভারতে যারা থাকেন, সকলেই জানেন, করোনার ঢেউ চলছে। মধ্য এশিয়ার যে পাঁচটি দেশের প্রেসিডেন্টের ভারতে আসার কথা ছিল, তারা ২৭ জানুয়ারি ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন। রাহুল কি এটাও জানেন না? | 3 |
নরসিংদীর শিবপুরে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিপন (১৭) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত পাচপাইকা গ্রামের শহিদুল্লাহর ছেলে সজিব (১৮)। গতকাল শুক্রবার বাঘাব ইউনিয়নের পাচপাইকা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিপন বাহেরদিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্বজনদের অভিযোগ, শুক্রাবর রাত ৯ টার দিকে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে রিপনকে হত্যা করে পালিয়ে যায়। এসময় এলাকার লোকজন রিপনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বাপ্পির স্বামী শেখ রফিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি ফেইসবুকে এক পোস্টে স্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে জানান, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হয়েছিলেন সাবেক সাংসদ বাপ্পি। অবস্থার অবনতি হলে রবিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিডি-প্রতিদিন/মাহবুব | 6 |
কেশবপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দোকান কর্মচারীর মেয়ে ইমামা ইসলাম ইমার পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ইমা মেডিকেলে সুযোগ পেলেও টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না। ইমার পরিবারের অর্থনৈতিক কষ্টের কথা জানতে পেরে ইউএনও তাঁকে মেডিকেলে ভর্তির বিষয়ে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।গতকাল সোমবার দুপুরে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য ইমামা ইসলাম ইমার হাতে ৩০ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও এম এম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর ও ইমার বাবা রফিকুল ইসলাম।কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, 'মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া অদম্য মেধাবী ইমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিজস্ব তহবিল থেকে ৩০ হাজার টাকা দিয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ইমা প্রতিষ্ঠিত হতে পারলে তিনি তাঁর মতো অনেক ইমাকে প্রতিষ্ঠিত ও সহযোগিতা করতে পারবেন।'ইমামা ইসলাম ইমা যশোরের কেশবপুর উপজেলার বায়সা গ্রামের দোকান কর্মচারী রফিকুল ইসলামের মেয়ে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়ে ইমা রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। | 6 |
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানে সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। নিরাপত্তার হুমকিকে কারণ হিসেবে দেখানো হয়েছিল। কিউইরা তো সফরে গিয়েও ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা হুমকির কথা বলে পাকিস্তান ছাড়ে। এ দুই দল নিরাপত্তা হুমকির কথা বলার তিন মাসের মধ্যে পাকিস্তান সফর করছে ওয়েস্ট ইন্ডিজ।সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে পাকিস্তানে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগের সফরগুলোর ন্যায় শাই হোপ-নিকোলাস পুরানদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থাই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজে ক্যারিবিয়ানদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮৮৯ জন কমান্ডো।পাকিস্তানের সংবাদমাধ্যম 'দ্য নিউজ পাকিস্তান' সম্প্রতি এমন একটি তথ্য প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার সিন্ধ স্কাউট অডিটোরিয়ামে দেশটির অতিরিক্ত আইজি ইমরান ইয়াকুবের সভাপতিত্বে সফরের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সিকিউরিটি ও ইমার্জেন্সি সার্ভিস ডিভিশনের ডিআইজি মাকসুদ আহমেদ পুরো পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন।শুধু ক্যারিবিয়ানদের জন্য নয়, সামনে পাকিস্তানে সফরকারী দল এমন কড়া নিরাপত্তার ব্যবস্থা পাবে। সফরকারী দলের জন্য ৪৬ জন ডিএসপি, ৩১৫ জন এনজিও, ৩৮২২ জন কনস্টেবল ও হেড কনস্টেবল, ৫০ জন নারী পুলিশ এবং র্যাপিড রেসপন্স ফোর্সের ৫০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।আগামী ১৩ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ১৪ ডিসেম্বর দ্বিতীয়, ১৭ ডিসেম্বর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে। এরপর ১৮, ২০ ও ২২ ডিসেম্বর তিন ওয়ানডের সূচি নির্ধারণ করা হয়েছে। | 12 |
পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, 'মনে রাখবেন যে ২৫ তারিখে কোনো গাড়ি পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে না। ২৬ তারিখ সকাল ৬টা থেকে টোল দিয়ে পদ্মা সেতুতে যান চলাচল করতে পারবে।' তিনি বলেন, 'আগের দিন কিছু সময়ের জন্য হয়তো খোলাও হতে পারে। সেটা এখনো শিওর (নিশ্চিত) না। পায়ে হেঁটে হয়তো যাতায়াত করতে পারবে, এটার জন্য সময়সীমা দেয়া হবে। সে চিন্তাভাবনা চলছে।' আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনেক ঘটনা ঘটছে। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে অনেকে ষড়যন্ত্র করছে। এমনকি উদ্বোধনের দিন একটা ঘটনা ঘটানোর জন্য অনেকে কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে শত্রু ভেতরে ঢুকে কোনো ধরনের অন্তর্ঘাত করতে না পারে। এই কথাটা বলার জন্য বিশেষ করে আমি আপনাদের সামনে এসেছি। সবাই সেদিন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবেন। বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না করা প্রসঙ্গ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু হচ্ছে বাঙালি জাতিকে অপমান করার প্রতিশোধ। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান ও আব্দুর রহমান, কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমসহ দক্ষিণবঙ্গের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংসদ সদস্যরা। এর আগে সভায় পদ্মা সেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সাবধানে চলাফেরা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সংক্ষিপ্ত বার্তায় (এসএমএস) তিনি এ নির্দেশ দেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রধানমন্ত্রীর এ বার্তাটি পড়ে শোনান। আগামী ২৫ জুন সকাল ১০টায় বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বেলা ১১টায় কাঁঠালবাড়ি প্রান্তে সমাবেশ করবে আওয়ামী লীগ। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দিনব্যাপী সেখানে নানান আয়োজন থাকবে। পদ্মা সেতু উদ্বোধনের দিন আওয়ামী লীগের এ সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছে এই দলটি। সূত্র : বাসস | 9 |
সত্যজিৎ রায় পরিচালিত 'জয় বাবা ফেলুনাথ' ছবিতে ভণ্ড বাবাজী 'মছলিবাবা'র চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মনু মুখোপাধ্যায়। দুই বাংলাতেই তিনি বেশ জনপ্রিয়। কলকাতার বিখ্যাত এই অভিনেতা চলে গেলেন ওপারে। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। নিজ বাড়িতেই ছিলেন শয্যাশায়ী। অবশেষে রোববার না ফেরার দেশে চলে গেলেন ৯০ বছর বয়সী এই অভিনেতা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কলকাতা আর্টিস্ট ফোরাম। প্রায় দু'মাস ধরে শয্যাশায়ী ছিলেন মনু মুখোপাধ্যায়। মনুর প্রথম অভিনীত ছবি 'নীল আকাশের নীচে'। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তিনিই একদিন মনুকে ছবির পরিচালক মৃণাল সেনের কাছে নিয়ে যান। স্মৃতিলেখা বিশ্বাসের সঙ্গে একটা ছোট্ট দৃশ্যে অভিনয় করেছিলেন মনু। তার আসল নাম সৌরেন্দ্রনাথ হলেও, মনু নামেই তিনি বিখ্যাত ছিলেন। মনু তার ডাকনাম। সরকারি চাকরি করার সময় আসল নাম ব্যবহার করতেন। পরে যখন অভিনয়ে আসেন, তখন ডাকনামটাই রয়ে যায়। সিনেমাতেও ওই নামই চলে এসেছে। ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটার কর্মী। তার প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে মুক্তি পায় ১৯৫৯ সালে। তিনি অভিনয় করেছেন মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদানসহ একাধিক বাংলা ছবিতে। ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়। | 2 |
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনাভাইরাসে মৃত ব্যক্তিকে নির্ভয়ে শরিয়তের নিয়ম অনুযায়ী দাফন করুন। অন্যরাও নির্ভয়ে নিজ নিজ ধর্মের নিয়ম অনুযায়ী সৎকার করুন। সোমবার এক বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস বাঁচতে পারে না, তার বৃদ্ধিও হয় না। করোনায় মৃত ব্যক্তির শরীর থেকে অন্য কোনো ব্যক্তির শরীরে সংক্রমিত হয় না। | 6 |
কোটি টাকার চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার হয়েছে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরী। রোববার ভোরে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, চলতি বছরে ২১ জানুয়ারি সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাপার সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে চেক ডিজঅনারে মামলাটি দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক ওই মামলায় ৮ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু আদালতের সমন উপেক্ষা করায় বিচারক উক্ত আসামিকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশ পেয়ে সৈয়দপুর থানা-পুলিশ রাজধানীর মোহাম্মদপুর থানা-পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেন।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার সমন্বয়কারী প্রতিনিধি ও দায়েরকৃত মামলাটি পরিচালনার দায়িত্বে থাকা মমিনুল ইসলাম জানান, ২০২০ সালে ব্যবসা ও চিকিৎসার কথা বলে মো. শওকত চৌধুরী এক কোটি টাকা ধার নেন মশিউর রহমান রাঙ্গার কাছ থেকে। মামলার বাদী মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড রংপুর শাখায় ঋণ অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে টাকা প্রদান করেন। উক্ত টাকা পরিশোধের লক্ষ্যে ওই বছরের ২ ডিসেম্বর রুপালী ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার কোটি টাকার একটি চেক প্রদান করেন মামলার আসামি। পরদিন ব্যাংক কর্তৃপক্ষ আসামীর অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার করেন। এ নিয়ে ১৩ ডিসেম্বর মো. শওকত চৌধুরীর বরাবরে উকিল নোটিশ পাঠানো হয়।উল্লেখ্য যে, দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নীলফামারী-৪ আসন থেকে শওকত চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় বিরোধীদলীয় হুইপ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় পার্টি ত্যাগ করে তিনি বিএনপিতে যোগদান করেন। | 6 |
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় 'সম্মিলিত সঞ্চয় তহবিল' সমিতির নামে অর্থ আত্মসাতকারী রমজান আলীর মাদক মামলার জামিন না মঞ্জুর করেছে আদালত। ৩০ নভেম্বর এ আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান। রমজানের স্ত্রীর জামিন শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোর্ট পুলিশের এসআই মো. সাইফুল ইসলাম বলেন, আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত আসামি রমজান আলীর জামিন না মঞ্জুর করেন এবং তার স্ত্রী তানিয়া বেগমের জামিন শুনানির দিন আগামীকাল ধার্য করেন। এলাকাবাসী জানান, আর্থিক মুনাফা লাভের আশায় জেলার বিভিন্ন এলাকার প্রায় আড়াই হাজার মানুষ নগদ অর্থ বিনিয়োগ করেছেন এই সমিতিতে। মাসিক ভিত্তির সঞ্চয়, দীর্ঘমেয়াদি সঞ্চয় (ডিপিএস) ও দুই থেকে দশ বছর মেয়াদে (এফডিআর) মোটা অংকের অর্থ বিনিয়োগ তারা। এ ব্যাপারে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, '২৬ নভেম্বর নগরীর ডনচেম্বার এলাকার নিজ বাসা থেকে এ দম্পত্তিকে গ্রেফতার করা হয়েছিল। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর গ্রেফতারকৃতদের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারের পরে আসামি রমজান আলী সমিতির নামে প্রতারণা করে টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে। পাশাপাশি বলেছে, টাকা-পয়সা ব্যবসায় বিনিয়োগ করে ফেলেছে। এখন ক্যাশ টাকা নেই, পরে দিয়ে দিবে। বিডি প্রতিদিন/ফারজানা | 6 |
১৬০ ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতায় দুই জেলায় তিনজনের প্রাণহানি ঘটেছে। প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ইসি সচিব বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৬০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়েছে। এ সময় সহিংসতায় কক্সবাজারে দুজনের মৃত্যু হয়েছে। আর গতকাল খুলনার মোংলায় একজন মারা গেছেন। এ ছাড়া ২৪ জন সংঘর্ষে আহত হয়েছেন।এসব ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ইসি সচিব বলেন, এই কয়েকটি ঘটনা ছাড়া বাকি সব জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেন এই সহিংসতা এমন প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আসলে প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়ে গেছে। এ ছাড়া একটি ভোটকেন্দ্রে সন্ত্রাসীরা ব্যালট ছিনতাইয়ের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে একজন মারা যান।অনিয়মের অভিযোগে, নোয়াখালীর জেলার পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলেও জানিয়েছেন ইসির এই মুখপাত্র। | 6 |
রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজ যুবকের ছয় টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় আজহারের স্ত্রী আসমা আক্তার ও মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম মাওলানা আব্দুর রহমান জানিয়েছেন, আজহারকে হত্যার পর ইমামের সঙ্গে চতুর্থ সংসার করতে চেয়েছিলেন আসমা। তাই তার পরিকল্পনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আসমা ইমাম আব্দুর রহমানকে প্রায়ই বলতেন, আজহারকে হত্যা করতে না পারলে তিনি নিজেই আত্মহত্যা করবেন অথবা ইমামকে হত্যা করবেন। জানা গেছে, ভিকটিম আজহারুল ছিলেন আসমা আক্তারের তৃতীয় স্বামী। আসমা আক্তার আরও দু'টি বিয়ে করেছিলেন। আসমা আক্তারের দ্বিতীয় স্বামী ছিলেন ভুক্তভোগী আজহারুলের বড় ভাই। তাদের মধ্যে ২০১৫ সালে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। গোপনে আসমা আক্তারের সঙ্গে আজহারুলের পরকীয়া সম্পর্ক হয়। পরে সম্পর্কের জেরে তার বড় ভাইয়ের সঙ্গে আসমা আক্তারের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে আসমা আক্তার পালিয়ে আজহারুলেরকে বিয়ে করেন। সেই সংসারে থেকেই মসজিদের ইমামের সঙ্গে পরকীয়া প্রেমে পড়েন আসমা। যার জের শেষ পর্যন্ত তৃতীয় স্বামীকে হত্যা করেন তিনি। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে কওমি মাদ্রাসার দ্বিতীয় জামায়াতের এক শিশু শিক্ষার্থীকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করার অভিযোগে ঐ মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার গভীর রাতে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আবু সাঈদকে উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের একটি সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। পরে এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ২০১৩ সালের শিশু নির্যাতন দমন আইনের ৭০ ধারায় একটি মামলা রেকর্ড করলে, বৃহস্পতিবার (২২ এপ্রিল) তাকে জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত শিক্ষক আবু সাইদ পাথরডুবি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হবিবর রহমানের পুত্র। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্য আলমগীর হোসেন জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ঢেবঢেবি বাজার কিসমত-কুলসুম ক্বওমি নূরানী ও হাফেজি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে অমানুষিক মারপিটের অভিযোগ উঠে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে তৎপর হয় । তিনি আরো জানান, নির্যাতনের শিকার শিক্ষার্থীর অভিভাবকদের ওই শিক্ষকের বিরুদ্ধে এখন কোন প্রকার অভিযোগ নেই। তবে শিশু আইনে যে কেউ বাদী হতে পারে। ফলে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। উল্লেখ্য যে, নির্ধারিত বাড়ির কাজ না লিখে অন্য লেখা লিখে জমা দেওয়ার অপরাধে গত ১৯ এপ্রিল ওই শিক্ষক মাদ্রাসার দ্বিতীয় জামায়াতের সাত বছরের লাম ওরফে লাল নামের ঐ শিশু শিক্ষার্থীকে বেদম মারপিট করে। যার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে ওই শিক্ষার্থীর বাবা ঢেবঢেবি বাজারের ব্যবসায়ী মোতালেব হোসেন জানতে পারে তার সন্তানকে এরকম অমানুষিক নির্যাতন করেছে। তিনি বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনলে ১৯ এপ্রিল মাদ্রাসা কর্তৃপক্ষ একটি সালিশ বৈঠকের আয়োজন করে অভিযুক্ত শিক্ষককে বহিস্কার করে। | 6 |
পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, আগাম বন্যার শঙ্কা এখনো আছে। আগামী তিন দিন পরে মেঘালয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই তিন থেকে চার দিন সুনামগঞ্জের জন্য আতঙ্ক। তাই সবাইকে ফসলরক্ষার জন্য বাঁধ পাহারা দিতে হবে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি সকল শ্রেণির মানুষকে সহযোগিতা করতে হবে। আজ বুধবার বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশার ডুবাইলের ভেঙে যাওয়া ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।কবির বিন আনোয়ার বলেন, 'হাওরাঞ্চলের নদী-খালগুলোর ধারণ ক্ষমতা কমে গেছে। ফলে ঢলের পানি আসলে সামাল দিতে পারে না। আমরা সুনামগঞ্জের নদীগুলো খনন করার উদ্যোগ নিয়েছি।'তিনি আরও বলেন, 'দায়িত্ব অবহেলার জন্য ২০১৭ সালের পর ৯ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত কাউকে দুর্নীতির সঙ্গে জড়িত পেলে আমরা ছাড় দেব না। এটি রাষ্ট্রীয় দায়িত্ব।'পরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব তাহিরপুরের বর্ধিত গুরমা হাওরের বাঘমারা ফসল রক্ষা দেখতে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পাউবোর উত্তর-পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ। | 6 |
ঢাকা: কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেও স্বস্তিতে নেই বেলজিয়াম। পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে চোটে পড়েছেন এডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইন। হ্যাজার্ড আর ডি ব্রুইনের চোট বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।ম্যাচের ৪৫ মিনিটে পর্তুগিজ ডিফেন্সিভ মিডফিল্ডার জো পালিনহার ট্যাকেলে আঘাত পান ডি ব্রুইন। দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও ৩ মিনিট পরই আবার তাঁকে তুলে নেওয়া হয়। ম্যাচ শেষে মার্টিনেজ বলেছেন, 'আগামী ৪৮ ঘণ্টায় আমরা দুই খেলোয়াড়কেই (ইডেন হ্যাজার্ড ও ডি ব্রুইন) পর্যবেক্ষণে রাখব। আর বেলজিয়ামে ফিরেই ওদের চোটের গুরুত্ব বুঝতে স্ক্যান করা হবে। এখনই তাদের চোটের ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। কেভিন গোড়ালিতে চোট পেয়েছে, হ্যাজার্ডের ক্ষেত্রে সমস্যাটা পেশির। তবে চোটের ব্যাপারে ভালোভাবে জানতে আমাদের একটু অপেক্ষা করতে হবে।' চোট যদি বেশি গুরুতরও হয়, তবু দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন হ্যাজার্ড। বেলজিয়াম অধিনায়ক বলেছেন, 'আমি বুঝতে পারছি পেশিতে কিছু একটা হয়েছে। কাল ভালোভাবে দেখে চোটের বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করব। আর অধিনায়ক হিসেবে আমি দলের সঙ্গেই আছি। আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে।'হ্যাজার্ডের ছোট ভাই ম্যাচের একমাত্র গোলদাতা থোরগান হ্যাজার্ড অবশ্য দুজনের চোট নিয়ে খুব বেশি চিন্তিত নন। তিনি বলছেন, 'এটা বড় কোনো চোট নয়, তবে কিছুটা শঙ্কা তো আছেই। বেলজিয়ামের চিকিৎসাকর্মীরা ভালো। আশা করছি টুর্নামেন্টের বাকি সময় সব ঠিকঠাক থাকবে। সামনের দিকে এগিয়ে যেতে এই দুজনকেই আমাদের খুব দরকার।' | 12 |
বিদেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৭) ভারতে পাচারের চেষ্টার সময় ৬ জনকে আটক করেছেন র্যাব-৬ খুলনার সদস্যরা। গত রোববার ভারতের সীমান্তবর্তী কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ওই তরুণীকে উদ্ধার করেন র্যাব সদস্যরা। পরে তিনি আটক ব্যক্তিদের আসামি করে ডুমুরিয়া থানায় একটি মামলা করেন।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।আসামিরা হলেন-ডুমুরিয়া উপজেলার চেচুড়ি এলাকার মো. ফারুক গাজী (১৯), দহাকুল এলাকার সঞ্জীব কুমার মণ্ডল (৫০), ঝিনাইদহের মহেশপুরের সামান্তা এলাকার মো. সাঈদ আনোয়ার ওরফে চঞ্চল (২৫), ভগবতিতলা এলাকার মো. আলী হোসেন মণ্ডল (৪৫), সামান্তা চারাতলা এলাকার মো. ছয়ফাল মণ্ডল (৪০) ও ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের এফ এম রফিকুল ইসলাম (৪০)।গত রোববার দুপুরে র্যাব-৬ খুলনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর কোম্পানি কমান্ডার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লে. আবুল কালাম আজাদ।র্যাব সিও জানান, রোববার সকালে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, আসামিরা চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ভারতে পাচারের পরিকল্পনা করছেন। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুক গাজী ও সঞ্জীব কুমার মণ্ডলকে আটক করা হয়।তাঁদের দেওয়া তথ্যের আলোকে খুলনার ডুমুরিয়া, যশোরের মনিরামপুর, কেশবপুর, চৌগাছা ও ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করা হয়। | 6 |
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চোখের সামনে আমেরিকাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিযুক্ত করে ট্রাম্প বলেন, দেশকে ধ্বংস করার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। স্থানীয় সময় ২৬ জুন রাতে ওহাইওতে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় ট্রাম্প এসব কথা বলেন। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এদিন প্রথমবারের মতো তিনি কোনো নির্বাচনী প্রচার সভায় বক্তৃতা করেন। ওহাইও অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনের প্রাইমারিতে রক্ষণশীল প্রার্থী ম্যাক্স মিলারের পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মধ্যপন্থী রিপাবলিকান অ্যান্থনি গঞ্জালেজ। ওহাইও অঙ্গরাজ্যের ১৬তম নির্বাচনী জেলা থেকে গঞ্জালেজ পুনর্নির্বাচনে দাঁড়িয়ে রক্ষণশীলদের কঠিন বিরোধিতায় পড়েছেন। ট্রাম্পের অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন গঞ্জালেজ। এখন তিনি ট্রাম্পের তোপের মুখে পড়েছেন। গঞ্জালেজকে দেশবিরোধীদের পক্ষের শক্তি হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি তাঁর বক্তৃতায় বলেন, গঞ্জালেজ একজন নামে রিপাবলিকান। গঞ্জালেজ নাম নিয়েও ট্রাম্প তাঁর বক্তব্যে বিদ্রূপ করেছেন। তিনি বলেন, গঞ্জালেজ রিপাবলিকানদের প্রতিনিধি হতে পারেন না। ট্রাম্পবিরোধী প্রতিনিধি পরিষদের আরেক সদস্য লিজ চেনি। তাঁর নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, গঞ্জালেজ হলেন চেনির প্রতিনিধি। ওহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকানদের প্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতা গঞ্জালেজের নেই। গত পাঁচ মাসে আমেরিকা ধ্বংস হয়ে যাওয়ার কথিত ফিরিস্তি ট্রাম্প তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকাজুড়ে অপরাধ বেড়ে গেছে। পুলিশ বিভাগকে প্রায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আমেরিকার সীমান্ত দিয়ে নথিপত্রহীন অভিবাসীদের প্রবাহ এখন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। ট্রাম্প বলেন, নথিপত্রহীন অভিবাসীদের কারণে মাদকে আমেরিকা ছেয়ে গেছে। খুনি আর অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছে আমেরিকা। অথচ কিছুদিন আগেও সব ঠিকঠাক ছিল। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টিকে প্রতিনিধি পরিষদ ও সিনেট দখল করতে হবে। আমেরিকাকে বিপর্যয় থেকে রক্ষার জন্য এর কোনো বিকল্প নেই। উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, রক্ষণশীল ভাবনার খাঁটি প্রার্থী ম্যাক্স মিলারের মতো প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমেই তা অর্জন করা সম্ভব। ট্রাম্পের বক্তৃতা চলার সময় তাঁর শত শত সমর্থক 'ফোর মোর ইয়ার্স' (আরও চার বছর) বলে স্লোগান দিতে থাকেন। ট্রাম্প বলেন, করোনা মহামারিকে ব্যবহার করে তাঁকে গত প্রেসিডেন্ট নির্বাচনে হারানো হয়েছে। গত প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে আবার দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, এখন এটা পরিষ্কার হয়ে উঠেছে যে কোভিড-১৯ মহামারিকে নির্বাচনে জালিয়াতির ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের বিদেশনীতিতেও বিপর্যয় নেমে এসেছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বনেতৃত্বের কাছে বাইডেন আত্মসমর্পণ করেছেন। বিষয়টিকে আমেরিকার জন্য বিব্রতকর বলে অভিহিত করেন তিনি। ট্রাম্প তাঁর বক্তৃতায় বলেন, 'আমাদের যা করার দরকার, আমরা তা করে যাচ্ছি।' আগামী বছর কংগ্রেসে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ট্রাম্প তাঁর চলমান প্রয়াস অব্যাহত রাখবেন বলে সমাবেশে ঘোষণা দেন। | 3 |
ঋতু পরিবর্তন ত্বকের জন্য দারুণ এক চাপের বিষয়। ঋতু পরিবর্তনের সঙ্গে তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি পরিবর্তিত হয়। সেই সঙ্গে কখনো কখনো যোগ হয় ধুলোবালি, জীবাণু ইত্যাদি। পরিবেশও পরিবর্তন হয়। সে জন্য সঠিকভাবে যত্ন না নিলে ত্বক তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। হারিয়ে ফেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দুর্বল হয়ে যায়। দেখা দেয় বিভিন্ন রোগ। তার প্রভাব পড়বে সৌন্দর্যে।আমাদের দেশ ষড়্ঋতুর। মূলত আমরা রূপচর্চার দুটি রুটিন মেনে চলি। একটি হলো গ্রীষ্মকালীন, অন্যটি শীতকালীন রুটিন। কিন্তু শীত ও গ্রীষ্ম ছাড়া আমাদের ঋতুতে, অর্থাৎ শীতের আগে ও শীতের শেষে একটি করে সংযোজন সময় থাকে। সে সময়ে তাপমাত্রা খুব একটা ঠান্ডা থাকে না, আবার গরমও থাকে না। আবার মাঝে মাঝে বৃষ্টিও হয়। সে ক্ষেত্রে ত্বকের যত্নও নিতে হয় শীত ও গ্রীষ্মকালীন রূপচর্চার রুটিনের সংমিশ্রণে।ঋতুরাজ বসন্ত সাজসজ্জার ঋতু। প্রকৃতিতে ফুল ফোটে এ সময়। বসন্তে ফাল্গুন ও ভালোবাসা দিবসের আমেজ থাকে। বইমেলা থাকে। আরও অনেক ইভেন্ট হয় এ সময়। করোনাকালে আমরা কয়েক বছর ধরে সবকিছু সীমিত আকারে করছি। আগের মতো বাইরে না গেলেও, ত্বক ও চুলের যত্ন নিতেই হয়। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যত্ন চালিয়ে যেতে হবে।বসন্তে ত্বকের যত্নত্বকের যত্নের ব্যাপারে প্রথম যে বিষয়টি আসে তা হলো, ক্লিনজিং; অর্থাৎ পরিষ্কার-পরিচ্ছন্নতা। ত্বকের ধরন মূলত তৈলাক্ত, স্বাভাবিক, শুষ্ক, মিশ্র ও সংবেদনশীল হয়ে থাকে।প্রথমে বলছি, তৈলাক্ত ত্বকের কথা। কারণ, আমাদের দেশের অধিকাংশ মানুষের ত্বক তৈলাক্ত ও মিশ্র। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা গরমকালে গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত বা সেলিসালিক অ্যাসিডযুক্ত ফেসওয়াশ ব্যবহার করেন। শীতকালে ব্যবহার করেন জোজোবা অয়েলযুক্ত ক্লিনজার। সে ক্ষেত্রে একজন ব্যক্তি এ সময়, অর্থাৎ বসন্তে শীতের জন্য যে ফেসওয়াশ ব্যবহার করতেন, সেটি সকালে ব্যবহার করবেন। রাতে ব্যবহার করবেন গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত বা সেলিসালিক অ্যাসিডযুক্ত ফেসওয়াশ। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা সাধারণত সারা বছর গোট মিল্ক বা ক্যামোমাইলের নির্যাসযুক্ত ক্লিনজার ব্যবহার করবেন।যাঁদের ত্বক স্বাভাবিক তাঁরা হয়তো শীতে ওটমিলযুক্ত ক্লিনজার ব্যবহার করে থাকেন, গরমে জোজোবা অয়েলযুক্ত ক্লিনজার ব্যবহার করে থাকেন। এ ক্ষেত্রে সকালে শীতের স্কিনকেয়ার রুটিন এবং রাতে গ্রীষ্মকালের স্কিনকেয়ার রুটিন মেনে চলবেন।ময়েশ্চারাইজারপ্রতিটি ঋতুতে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। সাধারণত গ্রীষ্মকালীন ক্লিনজার একটু হালকা হয়ে থাকে। আর শীতকালের ক্রিম ভারী ফর্মুলার হয়ে থাকে। শীত কিংবা গ্রীষ্ম সব ঋতুর জন্য ভালো উপাদান হলো হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরাম। সব ধরনের ত্বকের জন্য এটি ভালো। তবে শুষ্ক ও সাধারণ ত্বকের ক্ষেত্রে এর সঙ্গে আরও কিছু ময়েশ্চারাইজার উপাদান মেশাতে হবে। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা যদি গ্রীষ্মকালে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরাম ব্যবহার করেন, তবে শীতে ইয়াসিনামাইড, টি ট্রি অয়েলযুক্ত সিরাম ব্যবহার করবেন। যাঁদের ত্বক স্বাভাবিক তাঁরা ভিটামিন ই, অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। যাঁদের ত্বক অনেক শুষ্ক, তাঁরা সিরামাইড, লিপিড ফ্যাটি অ্যাসিডযুক্ত ডি রিচ ক্রিমি ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। সানস্ক্রিনসাধারণত আমাদের দেশে ঋতুভেদে সানস্ক্রিন তেমন একটা পরিবর্তিত হয় না। সানস্ক্রিনটি ব্রড এক্সপেকট্রাম হয়, এসপিএফ ৫০ যুক্ত হয় এবং পি এ +++ যুক্ত হয়। সানক্রিন কেনার সময় খেয়াল করবেন সেটি যেন অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ হয়। অ্যান্টি-অক্সিডেন্ট ইনফ্রা রে থেকে ত্বক রক্ষা করবে। ইনফ্রা রে আসে নানা ধরনের ডিভাইস, যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, হেয়ার ড্রায়ার, চুলার আগুন ইত্যাদি থেকে। যাঁরা ঘরের ভেতর কাজ করেন, তাঁরাও সানস্ক্রিন ব্যবহার করবেন। কারণ হাই এনার্জি ভিজিবল লাইট সেগুলো থেকে ইনফ্রা রে আসে; যা আমাদের ত্বক নষ্ট করে। বসন্তের অনুষ্ঠানের জন্য সাজার সময় প্রাইমারের আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।এ সময়ের মেকআপ নিয়েমেকআপ নিয়ে ঘুমাতে যাবেন না। অবশ্যই ডবল ক্লিনজিং ও ডিপ ক্লিনজিং করবেন।মেকআপ করা ছাড়াও সপ্তাহে দুই বার ত্বক এক্সফোলিয়েট করবেন। সপ্তাহে এক দিন হাইড্রেটেড শিট মাস্ক ব্যবহার করবেন।বসন্তে ফুল ফোটে। ফুল ও রেণু থেকে দেখা দিতে পারে অ্যালার্জি। ইদানীং মাস্ক ব্যবহারের কারণে সমস্যা কমে আসছে। ঘরের দরজা-জানালা খুলে রাখতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ফুলের রেণু ঘরে প্রবেশ না করে।অনেকেই ফুলের গয়না পরেন। ফুল থেকে যদি অ্যালার্জি হয়, তাহলে কাপড়ের তৈরি ক্রাউন কিংবা গয়না ব্যবহার করা যেতে পারে। যদি অ্যালার্জি হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিহিস্টামিন খেতে হবে। অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার খেলেও ভালো ফল পাওয়া যাবে। বসন্তে অনেকের গুটিবসন্ত হয়ে থাকে। পানিযুক্ত দানা পুরো শরীরে ছড়িয়ে যায়। এটি ছোঁয়াচে। র্যাশগুলোতে ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়। অনেকে এগুলো হাত দিয়ে ফোটায়, চুলকায়। তা থেকে দাগ হয়ে যেতে পারে। তাই র্যাশে হাত দেবেন না। সুথিং লোশন ব্যবহার করতে পারেন। সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে।লেখক: চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল, ঢাকা | 6 |
সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমন এক ডজনেরও বেশি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ২ আগস্ট থেকে নতুন এই নির্বাহী আদেশ কার্যকর হবে। কমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়েসহ মোট ৫৯টি প্রতিষ্ঠান এই আদেশের আওতাধীন থাকবে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশের সম্প্রসারণ এটি। এর আগের আদেশ অনুযায়ী, ৩১টি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা ছিল মার্কিন নাগরিকদের। হুয়াওয়ে সম্প্রতি জানিয়েছে, ২০১৯ সালে প্রতিষ্ঠানটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানটির মোবাইল ফোন ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, 'সামনের মাসগুলোতে নতুন এই নির্বাহী আদেশের তালিকায় আরও প্রতিষ্ঠানের নাম সংযুক্ত হবে বলে আমরা আশা করি।' এমন সময় এই নিষেধাজ্ঞা জারি করা হলো, যখন জিনজিয়াংয়ে উইঘুরদের ওপর নজরদারির বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়্যাং ওয়েনবিন ইঙ্গিত দিয়েছেন যে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ নিতে পারে তারা। তিনি বলেন, 'চীনের প্রতিষ্ঠানের অধিকার আদায় এবং বৈধ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এবং আইন অনুযায়ী তাদের সহায়তার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে চীন।' | 3 |
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকেআটক করেছে। শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল ফায়ার সার্ভিসসংলগ্ন আলী আহমদ চেয়ারম্যান মার্কেটের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলী আহমদ চেয়ারম্যান মার্কেটের সামনে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যেঅবস্থান করছে। পরে র্যাবের একটি দল সেখানেঅভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
চুয়াডাঙ্গায় এক শিশুর কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির কামড়ে সাপের বাচ্চাটি মারা গেছে বলে দাবি করছে পরিবারের সদস্যরা। এক বছর বয়সী শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জান্নাতুল ফেরদৌস নামে শিশুটি ওই গ্রামের বিলপাড়ার রিয়াজুল ইসলামের মেয়ে।শিশুটির মা শিলা খাতুন বলেন, 'আজ সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে খেলছিল জান্নাতুল। খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। খাটের নিচে থাকা একটি সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বের হয়ে আসে। সাপের বাচ্চাটি মারা গেছে। আমি মেয়েকে নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করি। ডাক্তার বলেছে আমার মেয়ে সুস্থ আছে।' চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, 'সাপটিকে মৃত অবস্থায় আনা হয়। শিশুটিকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৪ ঘণ্টা গেলে বোঝা যাবে।তবে শিশুটির অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়ে এই চিকিৎসক বলেন, 'শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।'অবশ্য সাপের বাচ্চাটি কোন প্রজাতির সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা গোখরার বাচ্চা বলে দাবি করলেও গ্রামের অনেকে বলছেন এটি ঘরে থাকা নির্বিষ সাপ। | 6 |
ভারতে করোনা পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আজ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত এটিই ভারতে একদিনে শনাক্ত হওয়া সর্বোচ্চ সংক্রমণ।সংক্রমণ শনাক্ত দৈনিক এক লাখ থেকে দুই লাখে পৌঁছতে যুক্তরাষ্ট্রের লেগেছিল ২১ দিন। সেখানে মাত্র ১১ দিনেই সেই ভয়ঙ্কর মাইলস্টোন স্পর্শ করলো ভারত।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ১ লাখ ৭৩ হাজার ১২৩ জনে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা বিবেচনায় ব্রাজিলকে ছাড়িয়ে গেছে ভারত। সংক্রমণ তালিকায় দেশটির অবস্থান এখন দ্বিতীয়। এ তালিকায় সবার শীর্ষে রয়েছে এখনও যুক্তরাষ্ট্র। সংক্রমণ তালিকায় ব্রাজিল বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে।ভারতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে মহারাষ্ট্র। গত একদিনে এ রাজ্যে ৫৮ হাজার ২৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ২৭৮ জন। এদিকে করোনায় মৃত্যু বেশি হওয়ায় দিল্লিতে মরদেহ সৎকারে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগামবোধ ঘাট। এখানে স্বাভাবিক পরিস্থিতিতে দৈনিক ১৫ জনের মরদেহ দাহ করা হলেও করোনায় মৃত্যুর বাড়ায় এখন শ্মশানটিতে ৩০টি মরদেহ দাহ করতে হচ্ছে।গতকাল বুধবার দিল্লিতে একদিনে রেকর্ড ১০৪ জনের মৃত্যু হয়। গত ২০ নভেম্বরের পর এটি দিল্লিতে করোনায় সর্বোচ্চ মৃত্যু।করোনায় আক্রান্ত দাদাকে গত মঙ্গলবার হারিয়েছেন ২৭ বছর বয়সী গৌতম। গত বুধবার স্থানীয় সময় সকাল ৮টা৩০ মিনিটের দিকে নিয়ে দিল্লির নিগামবোধ ঘাটে পৌঁছানোর পাঁচ ঘণ্টা পরেও জায়গার অভাবে দাদার মরদেহ সৎকার করাতে পারেননি তিনি।গৌতম বলেন, পরিস্থিতি খুবই খারাপ। একটি অ্যাম্বুলেন্সে করে দুই থেকে তিনটি মরদেহ নিয়ে আসা হচ্ছে।দিল্লিতে মুসলিমদের কবরস্থানগুলোর পরিস্থিতিও একই রকম। আইটিও এলাকায় অবস্থিত শহরটির সর্ববৃহৎ কবরস্থানের দেখভালের দায়িত্বে থাকা মোহাম্মদ শামিম বলেন, আগে প্রতিদিন এক থেকে দুটি মরদেহ আসতো। এখন সেটি বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। যদি আগামী দশদিন এমন চলতে থাকে তাহলে আর জায়গা থাকবে না। অন্যদিকে ভারতের হরিদ্বারে চলছে বিশ্বের বৃহত্তম ধর্মী উৎসব কুম্ভ মেলা। মেলায় অংশ নেওয়া হাজার হাজার পুণ্যার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শীর্ষ নয় পূজারিও রয়েছেন। দুই মাস ধরে চলা এই উৎসবের সবচেয়ে শুভ দিন ছিল গত মঙ্গলবার। ওই দিন গঙ্গা নদীতে স্নান করেছেন ত্রিশ লাখের বেশি পুণ্যার্থী। বুধবারও লাখ লাখ মানুষও এই স্নান উৎসবে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পবিত্র নদী গঙ্গায় পুণ্য তিথিতে স্নান করলে সব পাপ মোচন ও মোক্ষ লাভ হবে। | 3 |
লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি ফিরোজুর রহমান আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আজ রোববার বিকেলে শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেন তিনি। আজ বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী অন্যরা হলেন আদিতমারী উপজেলা বিএনপির সহসভাপতি আকবর আলী, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ইসরাইল হক, দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মতিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুল হক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোক্তার হোসেন ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জোবেদ আলীসহ দুই শতাধিক নেতা-কর্মী ও সমর্থক।ফিরোজুর রহমান ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার ছিলেন। তিনি আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে অংশ নেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক। অনুষ্ঠানে ফিরোজুর রহমান বলেন, 'আমি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে যুবক বয়সে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দিই এবং মুক্তিযুদ্ধ করি। মাঝখানে ভুল বোঝাবুঝি ও মতের অমিলের জন্য দলছুট ছিলাম। এখন আমার আসল ঘরে ফিরে আসলাম।' ফিরোজুর রহমান বলেন, 'আমি এত দিন বাংলাদেশ জিন্দাবাদ বলেছি, এখন থেকে জয় বাংলাই বলব। আমার ৬৯ বছর বয়স, যত দিন বাঁচি জয় বাংলার সঙ্গেই থাকব।' অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, 'দুর্গাপুর ইউনিয়ন ছিল মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অন্যতম আশ্রয়কেন্দ্র। সীমান্ত ঘেঁষা হওয়ায় এখানে মুক্তিযুদ্ধবিরোধীদের তেমন আশ্রয়-প্রশ্রয় ছিল না। তারপরেও দেশ স্বাধীনের পর এই ইউনিয়নে বিএনপির শক্তিশালী ঘাঁটি ছিল। ফিরোজুর রহমান আওয়ামী লীগে যোগ দেওয়ায় এই ঘাঁটি এখন আমাদের হলো।'অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান। তিনি বলেন, 'আমি দুই যুগের বেশি সময় ধরে চেষ্টা করেছি যাতে ফিরোজুর রহমান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। আজ সেই স্বপ্ন পূরণ হলো। কারণ, যে দল জামায়াত-রাজাকারের সঙ্গে জোট করে ক্ষমতায় গিয়েছিল, আবারও যাওয়ার আকাশকুসুম কল্পনা করে, সেই দলে ফিরোজুর রহমানের মতো মুক্তিযোদ্ধা কী করে এত দিন ছিলেন, সেটা আমার মাথায় আসত না।' মতিয়ার রহমান বলেন, 'নিশ্চয় তিনি অনেক মনের কষ্টে ছিলেন। এখন তাঁর সেই কষ্ট আর থাকল না।' আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৩০২-এর সদস্য সফুরা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবদুল হামিদ মোল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল হক খন্দকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শাখওয়াত হোসেন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম প্রমুখ। | 9 |
বাহাত্তর সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে একাত্তর সালের ১৬ই ডিসেম্বরের অর্জিত বিজয়ের পূর্ণতা পায় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। রবিবার (১০ ডিসেম্বর) জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু প্রমুখ। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। দেশবাসীকে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করে দেশের অগ্রগতিকে সমুন্নত রাখার মাধ্যমে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষকে সফল করে তুলতে হবে। | 6 |
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকেপড়া নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়া অব্যাহত রেখেছে ভারত সরকার। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০ জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ভারতীয়রা বাংলাদেশ ভ্রমণে এসেছিল। এসময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসান, কসবা সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী। আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ দ্বিতীয় দফায় ভারতীয়রা বাংলাদেশ ছাড়ার সময় তাদের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, করোনার কারণে বাংলাদেশে যারা আটকে ছিলেন। ভারতীয় হাইকমিশন তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে। শুক্রবার এ পথে আরও ১৫৪ নাগরিক বাংলাদেশ থেকে ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে। বিডি প্রতিদিন/হিমেল | 6 |
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছু দেশ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কমিয়ে দিয়েছে এবং বিশ্বব্যাপী করোনাভাইরাস বৃদ্ধির যে পরিসংখ্যান দেখা গেছে, তাতে পুনরায় এর সংক্রমণ ভয়াবহতার দিকে যাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। গত মঙ্গলবার ডব্লিউএইচও দেশগুলোকে ভাইরাসটির বিরুদ্ধে সচেতন থাকার জন্য সতর্কতা জানিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, এক মাসেরও বেশি সময় পার হওয়ার পর গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব পুনরায় বাড়তে শুরু করেছে। বিশেষ করে এশিয়া এবং চীনের জিলিন প্রদেশে লকডাউন দিয়ে এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লড়াই করতে হচ্ছে।ডব্লিউএইচও বলছে, গত সপ্তাহের তুলনায় বিশ্বব্যাপী নতুন সংক্রমণের হার বেড়েছে শতকরা ৮ ভাগ। গত ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত নতুন করে শনাক্ত প্রায় ১ কোটি ১০ লাখ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ হাজার জনের। এ হার সবচেয়ে দ্রুত বাড়ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। যার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং চীন। এ দুটি দেশে নতুন করে শনাক্তের হার বেড়ে ২৫ শতাংশ হয়েছে এবং মৃত্যু বেড়েছে শতকরা ২৭ ভাগ। এ বছর জানুয়ারির পর এই পরিমাণ বৃদ্ধি এটিই প্রথম।ডব্লিউএইচও' র প্রধান টেরডস আধানম গেব্রেইসুস সাংবাদিকদের বলেছেন, কিছু দেশে এই বাড়ছে সত্ত্বেও নমুনা পরীক্ষা কম হচ্ছে। এর মানে এই যে ঘটনাগুলো দেখা যাচ্ছে তা বড় কোনো ঝুঁকির শুরু মাত্র।এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে আসা দুই যাত্রীর দেহে নতুন ধরন শনাক্ত হয়েছে। তবে এই ধরন নিয়ে এখনো উদ্বেগের নয় ইসরায়েল সরকার। ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্ট মিলে নতুন এই ভ্যারিয়েন্টটি তৈরি হয়েছে। এ বিষয়ে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, 'বিশ্বজুড়ে এই ধরনটি এখনো অপরিচিত। নতুন ধরনে আক্রান্তরা জ্বর, মাথাব্যথা ও পেশী সংকোচনের মতো হালকা উপসর্গে ভুগছিল । তবে তাঁদের বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই।' | 3 |
করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমি (৪৮) মারা গেছেন। বৃহস্পতিবার ( ১৭ জুলাই) রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মৃত্যুবরণ করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, রুমি ডায়াবেটিস রোগী ছিলেন। তাঁর বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুরে। লাশ ঢাকা থেকে সেখানেই নেওয়া হচ্ছে। এছাড়া কুষ্টিয়া ২ শত ৫০ শয্যার হাসপাতালের ৬নং ওয়ার্ডে করোনায় চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম শিমুল বিশ্বাস (২০)। সে হাটশ হরিপুরের আব্দুর রাজ্জাকের পুত্র। হাসপাতাল সূত্র জানায়, গত ৩ জুলাই নুর উদ্দিন রুমির শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। | 4 |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের খবরে সাতক্ষীরার শ্যামনগরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ সহস্রাধিক মতুয়া সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের বন্যা। জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসবেন। এ সফরসূচির অংশ হিসেবে মোদির আগামী ২৭ মার্চ দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করার কথা রয়েছে। এমন খবরে অন্যান্য মহলের মতো শ্যামনগরে বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তারা মোদিকে স্বাগত জানানোর প্রস্তুতিও নিচ্ছেন। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী ২৭ মার্চ শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে আসবেন। সেখানে তিনটি হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। মন্দির সংস্কারের কাজ চলছে পুরোদমে। পাশাপাশি ভারত ও বাংলাদেশের পৃথক নিরাপত্তা টিম ঘটনাস্থল সফর করেছে। তারা মোদির নিরাপত্তার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা করবে বলে জানা গেছে। সাতক্ষীরা থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে যাবেন মোদি, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন।এরপর সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী গোপালগঞ্জের ওড়াকান্দিতে যাবেন। সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে মতুয়া সম্প্রদায়ের ২০ হাজারেরও বেশি মানুষ রয়েছেন। তাদের মধ্যে কেবলমাত্র শ্যামনগর উপজেলায় রয়েছেন ১০ হাজারেরও বেশি। আগামী ২৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির এ মন্দির সফর যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিভিন্ন মহল। ভারত-বাংলাদেশ মিলিয়ে মতুয়া সম্প্রদায়ের অনুসারীর সংখ্যা ৫ কোটির বেশি। এর মধ্যে প্রায় ৩ কোটির বসবাস পশ্চিমবঙ্গে। আনন্দবাজার পত্রিকা লিখেছে, 'প্রধানমন্ত্রী সেখানে গিয়ে হরিচাঁদ-গুরুচাঁদকে প্রণাম করে এলে পশ্চিমবঙ্গের মতুয়া-ভোট টানা বিজেপির পক্ষে সহজ হবে বলে মনে করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।' যশোরেশ্বরী কালীমন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জী একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ। তিনি জানান, এ মন্দিরে প্রতি বছর শ্যামা কালীপূজা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি শনি ও মঙ্গলবার এ মন্দিরে পূজা অর্চনা হয়ে থাকে। পূজা অর্চনায় শত শত ভক্তের সমাগম ঘটে বলে জানান তিনি। সাতক্ষীরা জেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি সভাপতি কৃষ্ণান্দ মুখার্জী জানান, নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বইছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাতক্ষীরার শ্যামনগরে আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈশ্বরীপুরে যশোরেশ্বরী মন্দির সংসকার কাজ চলছে। তার নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাতক্ষীলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সেখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রায় এক ঘণ্টা শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। | 6 |
ইতোমধ্যেই বাতিল করা হয়েছে জেএসসি-জেডিসি। এবার একই পথে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষাও। বাতিল হতে পারে এই পরীক্ষাগুলোও। তবে সংক্ষিপ্ত সিলেবাসের ওপর স্তরভিত্তিক শিখন জ্ঞান যাচাই করে নেওয়া হবে প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা। এর ভিত্তিতে মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে তোলা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে এসব তথ্য জানা গেছে। তারা বলছে, প্রতি বছর প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বছরে তিনটি পরীক্ষা নেওয়া হয়। এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রথম সাময়িক, আগস্টে দ্বিতীয় সাময়িক, নভেম্বরে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ও অন্য স্তরে বার্ষিক পরীক্ষা আয়োজন করা হয়। এসব পরীক্ষার ওপর মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ ও রোল নম্বর নির্ধারণ করা হয়। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মুনসুরুল আলম বলেন, বিদ্যালয় বন্ধ থাকায় আমরা দুটি সাময়িক পরীক্ষা নিতে পারিনি। বর্তমানে শিক্ষার্থীদের ক্লাসভিত্তিক শিখন জ্ঞান অর্জনে সংক্ষিপ্ত সিলেবাস পড়ানো হবে। স্তর অনুযায়ী শিক্ষার্থীরা শিখতে সক্ষম হয়েছে কি না তা নিশ্চিত করতে আমরা ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেব। তিনি বলেন, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও আমাদের ছিল। সময় স্বল্প হওয়ায় এ সময়ের মধ্যে পরীক্ষা আয়োজন ও ফলাফল প্রকাশ করা কঠিন হয়ে যাবে বলে এ পরীক্ষা বাতিলে প্রাধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী সেটিতে অনুমোদন দিলে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দেওয়া হবে। অন্য স্তরেও বার্ষিক পরীক্ষা নিয়ে পরবর্তী ক্লাসে তোলা ও তাদের রোল নম্বর নির্ধারণ করা হবে। মহাপরিচালক আরও বলেন, বার্ষিক পরীক্ষা আয়োজন করার বিষয়ে মাঠ কর্মকর্তা ও শিক্ষকদের এখনও নির্দেশনা দেওয়া হয়নি। কিছুদিনের মধ্যে এ নির্দেশনা পাঠানো হবে। পরীক্ষা আয়োজনসহ সবকিছু করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে। এদিকে পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, শুরু থেকে আমরা পরীক্ষা নেওয়ার পক্ষে ছিলাম। কিন্তু অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল হওয়ায় বর্তমানে পঞ্চম শ্রেণির পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা হিসেবে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। তিনি সম্মতি দিলে পরীক্ষা বাতিল করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার প্রস্তাবের সার-সংক্ষেপ পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে। করোনার কারণে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেড় বছর বন্ধ ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শেষ করা সম্ভব হয়নি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত সিলেবাস। এ কারণে বাতিল হতে পারে পাবলিক পরীক্ষার আদলে হওয়া চলতি বছরের পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা। সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার চিন্তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আমরা সংক্ষিপ্ত সিলেবাসের ওপর বার্ষিক পরীক্ষা নেব। সে পরীক্ষার ওপর মূল্যায়ন করে পরবর্তী ধাপে তোলা হবে। সূত্র: জাগো নিউজ বিডি প্রতিদিন/কালাম | 6 |
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে একটি ন্যূনতম যোগ্যতা নির্ধারণের অভিন্ন নির্দেশিকার খসড়া তৈরি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।আজ রোববার ইউজিসিতে 'পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ নির্দেশিকা-২০২২' এর খসড়া চূড়ান্তকরণে আন্তবিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দের সঙ্গে পর্যালোচনা সভা আজ ইউজিসিতে অনুষ্ঠিত হয়। সভায় অভিন্ন নির্দেশিকার খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেন, 'প্রথমবারের মতো ইউজিসি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগে অভিন্ন নির্দেশিকার খসড়া প্রণয়ন করেছে। এর মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগে একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হবে। এই মানদণ্ড অনুসরণ করে জনবল নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।'ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. দিল আফরোজা বেগম এর সভাপতিত্বে সভায় ইউজিসি ও সংশ্লিষ্ট কমিটির সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজার রহমান, বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মো. আমিরুল ইসলাম, মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান, বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন খন্দকার ও মহাসচিব মো. হাসানুজ্জামান এবং বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহসভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামসহ উপস্থিত ছিলেন।এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতি/পদোন্নয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে ইউজিসি যা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিয়েছে। ইউজিসি নির্দেশিকাটি প্রতিটি বিশ্ববিদ্যালয়কে অনুসরণের জন্য প্রেরণ করেছে। | 6 |
শেরপুরে পৃথক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে পৃথক এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্তরা হলেন, নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা মহল্লার আমির হোসেনের ছেলে মফিজুল ইসলাম কালু (৩৩) ও ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও গ্রামের মৃত শাহাজ উদ্দিন বেপারীর ছেলে বাচ্চু মিয়া (৫২)। একই সঙ্গে উভয় আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল।চন্দন কুমার পাল জানান, বনিবনা না হওয়ায় মফিজুল ইসলাম কালুকে তালাক দিয়ে নালিতাবাড়ী উপজেলার উত্তর কোন্নগর এলাকার আরমান আলীর ছেলে বাবুল মিয়াকে (৩৫) বিয়ে করেন গৃহবধূ শাহিদা বেগম। এরপর শাহিদা বেগম স্বামী বাবুল মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী খুজিউরা গ্রামে আত্মীয়ের বাড়িতে বসবাস করছিলেন। কিন্তু ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে বাবুল ও শাহিদা প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা মফিজুল ছুরি দিয়ে বাবুলকে কুপিয়ে হত্যা করে। এ সময় শাহিদা ও স্থানীয় লোকজন কালুকে আটক করে পুলিশে দেন। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত শেষে একই বছরের ১ মে একমাত্র আসামি মফিজুল ইসলাম কালুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন উপপরিদর্শক (এসআই) আবুল মোকাররম নুরউদ্দিন। বিচারিক পর্যায়ে বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১২ জন আসামির সাক্ষ্যগ্রহণ শেষে কালুকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।অন্যদিকে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৯ আগস্ট সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের গোলাম রব্বানীর শিশুপুত্র ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী আল মামুনকে (৭) স্কুলের খেলার মাঠ থেকে কৌশলে ডেকে নিজ ঘরে নিয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে বাচ্চু মিয়া। এ ঘটনায় পরদিন থানায় মামলা হলে, তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর বাচ্চু মিয়া ও সহিতন নেছার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই খোকন চন্দ্র সরকার। বিচারিক পর্যায়ে বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১৬ জন আসামির সাক্ষ্যগ্রহণ শেষে বাচ্চু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সহিতন নেছাকে বেকসুর খালাস দেওয়া হয়। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীতে ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ উদ্বোধন করেছেন। এই মেলার লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহায়তা করা এবং কোভিড-১৯ মহামারি দ্বারা ক্ষতিগ্রস্ত বাজার উন্নত করা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৮ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন। খবর বাসসের এসএমই ফাউন্ডেশন করোনা ভাইরাসের কারণে ১৯ মাস বিরতির পর বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করছে। ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। প্রথমবারের মতো ১০টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মেলায় অংশ নিচ্ছে। পাশাপাশি জাতীয় এসএমই পণ্য মেলায় সারাদেশ থেকে বাছাইকৃত ৩শ' এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যাদের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। ফাউন্ডেশন ২০২০ সালের মার্চ মাসে শেষ এসএমই মেলার আয়োজন করেছিল। দেশে করোনভাইরাস সংক্রমণের প্রথম কয়েকটি কেস সনাক্ত হওয়ার পরে মেলা দ্রুত বন্ধ করা হয়। প্রদর্শনীতে যেসব পণ্য থাকবে তার মধ্যে রয়েছে পাট, পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, বেতের পণ্য, মৃৎশিল্প, সিরামিক, কৃত্রিম ফুল, গহনা, বুটিকস, খাদ্য প্রক্রিয়াকরণ, জামদানি, কৃষি প্রক্রিয়াকরণ ইত্যাদি। এছাড়া লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল, এগ্রো মেশিনারি এবং আইটি ও কুরিয়ার সেক্টরের পণ্যও মেলায় থাকবে। এছাড়াও, ৮ দিনব্যাপী মেলায় অর্থায়ন প্রক্রিয়া, নারী উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি উন্নয়ন এবং ৪র্থ শিল্প বিপ্লব এবং ক্লাস্টার উন্নয়নের উপর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিশেষ অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জাতীয় এসএমই পুরস্কার ২০২১ বিজয়ী চার উদ্যোক্তার হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন। বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমান বক্তৃতা করেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। | 6 |
১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিমানের সেলস মার্কেটিং বিভাগের পরিচালক আশরাফুল আলম, কার্গোর জিএম আরিফ উল্লাহসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের অনুমতি সাপেক্ষে এ নিষেধাজ্ঞা দেয়া হয় বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। আশরাফুল, আরিফ ছাড়া অন্য যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- বিমানের কার্গো শাখার সাবেক মহাব্যবস্থাপক আলী আহসান, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আরিফ উল্লাহ, সাবেক মহাব্যবস্থাপক (বিক্রয়) শামসুল করিম, জেলা ব্যবস্থাপক নীলফামারীর মুহাম্মদ আসলাম পারভেজ, কমার্শিয়াল সুপারভাইজার প্রমিতোষ তালুকদার, কমার্শিয়াল অফিসার রিয়াদ সোলেমান, কমার্শিয়াল সুপারভাইজার কক্সবাজার জিয়া উদ্দীন খান ঠাকুর, পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং আশরাফুল আলম, যুক্তরাজ্যের সাবেক কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম ও সিলেটের জেলা ব্যবস্থাপক এনায়েত হোসেন। এর আগে ২০১৯ সালের ৩ ডিসেম্বর বিমানের এই ১০ জনের বিরুদ্ধে মামলা করে দুদকের উপপরিচালক আতাউর রহমান। ২০২০ সালের ১৯ জানুয়ারি এই মামলায় বাংলাদেশ বিমানের সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তা জামিন পান। এদিকে গত ২২ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মুনীম মোসাদ্দিক আহম্মেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়ার অনুমতি দেয়। চলতি বছরের ২ মে বিমানের অন্য ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক বরাবর চিঠি পাঠায় দুদক। এসবির বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি (ইমিগ্রেশন) বরাবর চিঠির অনুলিপি পাঠানো হয়। মোসাদ্দিক আহম্মেদ ছাড়াও জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার-বিমান শ্রমিক লীগের সভাপতি ও বিমানের সিবিএ নেতা মশিকুর রহমান, গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার জি এম জাকির হোসেন, মিজানুর রহমান ও এ কে এম মাসুম বিল্লাহ, কমার্শিয়াল সুপারভাইজার রফিকুল আলম ও গোলাম কায়সার আহমেদ, জুনিয়র কমার্শিয়াল অফিসার মারুফ মেহেদী হাসান এবং কমার্শিয়াল অফিসার জাওয়েদ তারিক খান ও মাহফুজুল করিম সিদ্দিকীর উপরও নিষেধাজ্ঞা দেয়া হয়। হাইকোর্টের সাম্প্রতিক এক নির্দেশনার কারণে দেশত্যাগে বা বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার জন্য বিচারিক আদালতের অনুমতি নিতে হচ্ছে দুদককে। | 6 |
ফরিদপুরের বহুল আলোচিত আল মদিনা প্রাইভেট হাসপাতালে নবজাতকের কপাল কাটার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্বপ্রণোদিত হয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে অভিযোগ নিয়েছেন কমিশন।এর আগে জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত করে ঘটনার সত্যতা পায় জাতীয় মানবাধিকার কমিশন। এর জের ধরে আগামী ৪ এপ্রিল ২০২২ কমিশনের ভার্চুয়াল কোর্টে উপস্থিত হওয়ার জন্য আল মদিনা হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর একটি নোটিশ জারি করেছে কমিশন। গতকাল বুধবার এ নোটিশ জারি করে জাতীয় মানবাধিকার কমিশন।এ নোটিশে বলা হয়েছে, কেন হাসপাতালের পক্ষ থেকে ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে না তা ব্যাখ্যা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কমিশনের ভার্চুয়াল শুনানিতে উপস্থিত থাকতে বলা হলো। এ ছাড়া এ শুনানিতে ভিকটিমের প্রতিনিধিকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।এর আগে একই ঘটনায় গত ২ ফেব্রুয়ারি ফরিদপুরের আদালতে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা করে ভুক্তভোগী পরিবার। সে মামলায় আসামি করা হয়-আল মদিনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকারিয়া মোল্লা পলাশ, পরিচালক মো. আল হেলাল মোল্লা টগর, মো. গোলাম কিবরিয়া রাসেল, রহিমা রহমান, মো. আরিফুজ্জামান সবুজ ও হাসপাতালটির আয়া চায়না আক্তারকে।নবজাতকের বাবা শফি খান বলেন, 'আমার প্রথম বাচ্চা নিয়ে অনেক স্বপ্ন ছিল। যে স্বপ্নটা ওরা নষ্ট করে দিয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।'প্রসঙ্গত, ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আল-মদিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এ হাসপাতালটি স্থাপিত হয় ২০০৭ সালে। ২০১৫ সাল থেকে এ হাসপাতালের লাইসেন্স নবায়ন করা হয়নি।উল্লেখ্য, গত ২০২১ সালের ১৫ জানুয়ারি সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ ময়েজউদ্দিন মণ্ডলপাড়া গ্রামের শফিক খানের স্ত্রী রুপা বেগমকে (২০) সন্তান প্রসবের জন্য ওই হাসপাতালে আনা হয়। সন্তান প্রসবকালে ওই হাসপাতালের নার্স দাবি করা আয়া চায়না বেগম সিজার করলে, নবজাতকের কপালের বাম ভ্রুর ওপরে কিছু অংশ কেটে যায়। পরে নয়টি সেলাই দেওয়া হয়। এ ঘটনা সারাদেশে আলোচিত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিনই জেলা স্বাস্থ্য বিভাগ হাসপাতালটি বন্ধ করে দেয়। | 6 |
ব্যাংকটিকে কেন জরিমানা করা হবে না, তা জানতে চেয়ে এমডিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আইনি সীমা লঙ্ঘন করে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য টাকা দেওয়ায় এবার রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের দিকে আঙুল তুলেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি সম্প্রতি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৫০০ কোটি টাকার ঋণ দেয়। এ ঋণ দেওয়ার কারণে শেয়ারবাজারে ব্যাংকটির বিনিয়োগের আইনি সীমা ছাড়িয়ে যায়। এ জন্য কেন ব্যাংকটিকে জরিমানা করা হবে না, তা জানতে চেয়ে গত মঙ্গলবার সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বিষয়টি নিয়ে প্রথম আলোকে অন্য ব্যাখ্যা দিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান। তিনি বলেন, 'আইসিবিকে দেওয়া ঋণের মেয়াদ পূর্তি হয়েছিল। এখন আবার নতুন করে ঋণ দেওয়া হয়েছে। এখানে শেয়ারবাজারে সরাসরি কোনো বিনিয়োগ করা হয়নি। তারপরও কেন বাংলাদেশ ব্যাংক এ ঋণকে শেয়ারবাজারে বিনিয়োগ হিসাবে ধরেছে, তা বোধগম্য নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কেন্দ্রীয় ব্যাংকের চিঠির জবাব তৈরি করছি।' সোনালী ব্যাংকের মতো আইসিবিও রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান। এটি শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে কাজ করে। শেয়ারবাজারে সহায়তা দিতে রাষ্ট্রমালিকানাধীন বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করে আইসিবি। এদিকে ব্যাংক কোম্পানি আইনে বলা হয়েছে, শেয়ারবাজারে কোনো ব্যাংকের বিনিয়োগ ওই ব্যাংকের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, বিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন আর্নিংসের ২৫ শতাংশের বেশি হতে পারবে না। কিন্তু সোনালী ব্যাংকের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬০ শতাংশে। আবার এই আইন পরিপালনে কেন্দ্রীয় ব্যাংক ২০১৩ সালে যে প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে বলা হয়েছে, শেয়ারবাজার কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত অপর কোনো কোম্পানি বা স্টক ডিলারকে দেওয়া ঋণের স্থিতি, মঞ্জুরীকৃত ঋণসীমা ও তাদের সঙ্গে রক্ষিত তহবিলের স্থিতি ২৫ শতাংশের হিসাবের মধ্যে পড়বে। ২০১৭ সালে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে ধরা পড়ে, আইসিবিসহ শেয়ারবাজারে সোনালী ব্যাংক যে বিনিয়োগ করেছে, তা ২৫ শতাংশ ছাড়িয়ে গেছে। ২০১৮ সালের জুনের মধ্যে বিনিয়োগ ২৫ শতাংশে নামিয়ে আনতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। ওই সময়ে আইসিবিতে সোনালী ব্যাংকের বিনিয়োগ ছিল দেড় হাজার কোটি টাকা। আইসিবিকে দেওয়া দেড় হাজার কোটি টাকার মধ্যে গত ২৬ আগস্ট ৫০০ কোটি টাকার মেয়াদ পূর্তি হয়। আইসিবি সুদসহ টাকা সোনালী ব্যাংককে ফেরত দেয়। এরপর গত ১৭ অক্টোবর সোনালী ব্যাংকের কাছে আবারও ৫০০ কোটি টাকা বিনিয়োগ চেয়ে আবেদন করে আইসিবি। আইসিবির সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় উত্থাপিত স্মারকলিপিতে বলা হয়, আইসিবিতে ৭২৫ কোটি টাকার সীমাতিরিক্ত বিনিয়োগ রয়েছে। প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং বা ঋণমান বিনিয়োগযোগ্য নয়। তবে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯৪তম সভায় সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের ক্ষেত্রে ঋণমানের শর্ত শিথিল করা হয়। তাতে সীমাতিরিক্ত বিনিয়োগ থাকার পরও আইসিবিকে ৩৬০ দিন মেয়াদে ৫০০ কোটি টাকার ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়। যার সুদের হার ঠিক হয় সাড়ে ৭ শতাংশ। পর্ষদে অনুমোদনের পর আইসিবিকে চলতি মাসে ৫০০ কোটি টাকা ঋণ দেয় সোনালী ব্যাংক। ৯ নভেম্বর এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংক জানায়, শেয়ারবাজারে বিনিয়োগের জন্য আইসিবিকে ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সোনালী ব্যাংক। শেয়ারবাজার চাঙা ও টেকসই করার জন্য রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। | 0 |
রংপুরে মৃত্যুর ৫ মাস ৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হলো জিকরুল ইসলাম (৩৫)নামের এক যুবকের। জেলার বদরগঞ্জের দামোদর পুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামে সোমবার দুপুরে তার লাশ উত্তোলন করা হয়। রংপুর ডিসি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহাত বিন কুতুবের নেতৃত্বে কবর থেকে তার লাশ উত্তোলন করে আইন শৃঙ্খলা বাহিনী। এসময় শত শত মানুষ এখানে ভিড় জমান। উত্তোলন শেষে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
রংপুরের কাউনিয়ায় দুই স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায়ে আরও ১ মাসের দণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়েছে।আজ বুধবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ এই আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম স্বপ্না রানী ওরফে লাইজু বেগম। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার বকশি পাড়ার শওকত আলীর মেয়ে। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজিমুর রহমান লাইজু গণমাধ্যমকে জানান, ২০১০ সালের ৫ আগস্ট কাউনিয়া উপজেলার ধর্মেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির দুই শিক্ষার্থী শাহিমা আক্তার (৭) ও জিনাত জাহানকে (৭) স্কুলে যাওয়ার পথে অপহরণ করেন স্বপ্না। একই দিনে অপহরণ হওয়া দুই শিশুসহ স্বপ্না রানীকে আটক করে স্থানীয় জনতা। পরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়। শিশু শাহিমা ও জিনাত জাহান সম্পর্কে চাচাতো বোন।এই ঘটনায় শাহিমার বাবা ও জিনাত জাহানের চাচা মো. ফেরদৌস আলী বাদী হয়ে স্বপ্না রাণীকে একমাত্র আসামি করে কাউনিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। পরে আসামি জামিনে মুক্ত হন। এরপর থেকে তিনি আদালতে হাজিরা দেননি।রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, এ ঘটনায় কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১০ সালের ৮ ডিসেম্বর ১৫ জনকে সাক্ষী করে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আসামি স্বপ্না রানী পলাতক থাকায় তাঁর অনুপস্থিতেই মামলার রায় ঘোষণা করেন আদালত। | 6 |
নরসিংদীর শিবপুরে গাবতলী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেল ৬টায় ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, ব্যবসায়ী শাহজাহান ছলিম, মোহাম্মদ আলী প্রমুখ।নির্বাচনে মোট ৩০৯ জন ভোটারের মধ্যে ৩০৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৬টি পদের মধ্যে ৪টি পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে চেয়ার প্রতীকে ১৬৫ ভোট পেয়ে মো. হাবিবুর রহমান নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীকে ১৬৪ ভোট পেয়ে আবদুস সালাম সলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে লিটন মিয়া ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্য পদে দুলাল মিয়া ২২০ ভোট পেয়ে নির্বাচিত হন। | 6 |
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী শেফালী ঘোষের পরিবার নিয়ে 'মিথ্যাচার ও বসতঘর নিয়ে বিভ্রান্তি' ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তাঁর পুত্রবধূ দীপান্বিতা মজুমদার। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী শব্দসৈনিক ননী গোপাল দত্ত ও শেফালী ঘোষের বসতঘর ইসকনকে হস্তান্তর করা হয়েছে।আঞ্চলিক গানের সম্রাজ্ঞী হিসেবে খ্যাত শেফালী ঘোষ নন্দকাননের যে বাড়িতে থাকতেন সেটিতে গত ২১ এপ্রিল ধর্মীয় সংগঠন ইসকনের সদস্যরা উঠেছেন। প্রখ্যাত এই শিল্পীর স্বামীর প্রথম পক্ষের সন্তান যুক্তরাষ্ট্রপ্রবাসী সুশান্ত দত্ত এ ঘটনার প্রতিবাদ করেন। তিনি এ বিষয়ে মামলাও করেছেন। তবে ইসকন দাবি করেছে, তারা শেফালী ঘোষের পুত্রবধূ দীপান্বিতা মজুমদারের কাছ থেকে জায়গাটি কেনা হয়েছে। যদিও এই দাবি নিয়ে প্রশ্ন উঠেছে।এরপর দীপান্বিতা মজুমদারকে দিয়ে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসকন। সংবাদ সম্মেলনে দীপান্বিতা মজুমদার আরও বলেন, 'শেফালী ঘোষকে বিয়ে করার আগে তাঁর স্বামী ননী গোপাল দত্ত আরেকটি বিয়ে করেন। সেই ঘরের সন্তানেরা অনেক বছর আগে ভারতে চলে যান। তাঁরা ননী গোপাল দত্ত ও শেফালী ঘোষের কোনো খবর রাখতেন না। শেফালী ঘোষের একমাত্র ছেলে সুকণ্ঠ দত্ত ও আমি তাঁদের দেখাশোনা করতাম।'দীপান্বিতা মজুমদার দাবি করেন, '২০১৯ সালে আমার স্বামী মারা যাওয়ার পর আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর্থিক সংকট নিরসনে আমার শ্বশুর ও শাশুড়ি যে বসতঘরে ভাড়া থাকতেন সেটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে চৈতন্য কালচার সোসাইটির পক্ষে ইসকনকে হস্তান্তর করি। ইসকনকে নিজে দাঁড়িয়ে বসতঘরটি হস্তান্তর করি এবং ইসকন আমার পাওনাও পরিশোধ করে। কিন্তু বিষয়টি নিয়ে সুশান্ত দত্ত কথিত রতন বিশ্বাসদের নিয়ে লোকনাথ মন্দিরের সাইনবোর্ড ব্যবহার করে জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আমি ও ইসকনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ আইন ও ন্যায় নীতির পরিপন্থী।' সংবাদ সম্মেলনে সুশান্ত দত্তের বিরুদ্ধে আরও একগাদা অভিযোগও তোলেন তিনি।তবে সংবাদ সম্মেলনে দীপান্বিতা মজুমদারের করা দাবির বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন সুশান্ত দত্ত। গতকাল রাতে যুক্তরাষ্ট্র থেকে সুশান্ত আজকের পত্রিকাকে বলেন, 'দীপান্বিতা দাবি করেছেন আমার বাবা-মা (শেফালী ঘোষ) ভাড়া বাসায় থাকতেন। যদি ভাড়ায় থাকতেন তাহলে দীপান্বিতা কীভাবে ভাড়া বাসা ইসকনকে বিক্রি করলেন? মূলত বাড়িটি আমাদের নিজস্ব। এ বিষয়ে সব কাগজপত্র আমার কাছে আছে।'ননী গোপাল ও শেফালীকে প্রথম পক্ষের সন্তানেরা খবর রাখতেন না-দীপান্বিতার এই দাবিরও প্রতিবাদ করেন সুশান্ত। তিনি বলেন, 'আমার ছোট ভাই সুকান্তের সঙ্গে দীপান্বিতার বিয়ে হয়েছে ২০০৮ সালে। আর আমার মা শেফালী ঘোষ মারা গেছেন ২০০৬ সালে। সেখানে দীপান্বিতা কীভাবে দাবি করলেন তিনি দেখাশোনা করতেন শেফালী ঘোষকে, আমরা দেখাশোনা করিনি। মূলত আমরাই বাবা-মা দুজনকে ভারতে নিয়ে চিকিৎসা করিয়েছি। সেই সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ছবি যাচাই করলেই পরিষ্কার হবে-আমরা মায়ের পাশে ছিলাম কিনা ছিলাম না। | 6 |
সারাদেশে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ শিক্ষকের টাইম স্কেলের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সোমবার এ আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। এর আগে গত ১১ এপ্রিল এ বিষয়ে আপিল শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। গত বছরের ২৭ ফেব্রুয়ারি সারাদেশে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ শিক্ষকের টাইম স্কেল ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র নিয়ে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনালে রিটকারীরা চাইলে মামলা করতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়। এরপর একই বছরের ১৪ জুন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। ৪৮ হাজার শিক্ষকের পক্ষে ব্যারিস্টার মোকছেদুল ইসলাম এ আবেদন দায়ের করেন। এর আগে গত বছরের ১৩ জানুয়ারি সারাদেশে জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার শিক্ষকের টাইম স্কেলের রিট মামলা তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেন। উল্লেখ্য, ২০১৩ সালের ৯ জানুয়ারি জাতীয় প্যারেড স্কয়ারে প্রাথমিক শিক্ষক সমাবেশে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১ লাখ চার হাজার ৭৭২ জন শিক্ষকের চাকরি জাতীয়করণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতির আদেশে পরিপত্র ও গেজেট প্রকাশ করা হয়। সেই পরিপত্র ও গেজেটের পর জাতীয় প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারের আর্থিক সুবিধা নিয়ে আসছিলেন। কিন্তু গত বছর ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেল ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ শিক্ষকরা হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পরিপত্র স্থগিত করে রুল জারি করেন। রুলে শিক্ষকের টাইম স্কেল ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। | 6 |
গ্রাহকদের দেয়া অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে গ্রুপটির চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদের দণ্ড ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। মামলায় ডেসটিনির এমডি রফিকুল আমীনসহ আসামি ৪৬ জন আসামির মধ্যে জামিনে রয়েছেন লে: কর্নেল (অব:) মো: দিদারুল আলম, লে: জেনারেল (অব:) হারুন-অর-রশিদ, মিসেস জেসমিন আক্তার (মিলন), জিয়াউল হক মোল্লা ও সাইফুল ইসলাম রুবেল। কারাগারে আছেন এমডি রফিকুল আমীন ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। বাকি ৩৯ জন আসামি পলাতক রয়েছেন। অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে দুদকের তৎকালীন উপ-পরিচালক মো: মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো: তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং আইনে পৃথক দুটি মামলা করেন। ২০১৪ সালের ৪ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মোজাহার আলী সরদার। মামলা সূত্রে জানা যায়, মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার ৯০১ কোটি টাকা সংগ্রহ করে। সেখান থেকে আত্মসাৎ করা হয় ১ হাজার ৮৬১ কোটি টাকা। যার কারণে ক্ষতির মুখে পড়েন সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী। এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ডেসটিনি ট্রি প্ল্যানটেশন লিমিটেডে দুর্নীতির মামলায় ১৯ জনকে আসামি করা হয়। দুই মামলায়ই আসামি হিসেবে রয়েছেন হারুন-অর-রশিদ ও রফিকুল আমীন। মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০৮ সাল থেকে মাল্টিপারপাস কো-অপারেটিভ প্রজেক্টের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করেছিল ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয় বলে দুদকের অনুসন্ধানে ধরা পড়ে। ওই অর্থ আত্মসাতের ফলে সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েন। ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন প্রজেক্টের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ২ হাজার ৪৪৫ কোটি টাকা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়। ফলে ক্ষতিগ্রস্ত হন সাড়ে ১৭ লাখ বিনিয়োগকারী। | 6 |
জম্মু ও কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে হিজবুল মুজাহিদিনের কমান্ডার মাসুদ আহমেদ ভাটসহ তিন জঙ্গি নিহত হয়েছেন। সোমবার সকালে অনন্তনাগ জেলায় ভারতীয় সেনার গুলিতে তারা নিহত হন। খবর এনডিটিভির পুলিশ জানিয়েছে, সোমবার ভোর থেকেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ একসঙ্গে মিলে অভিযান শুরু করে। এ সময় গুলি চালিয়ে হিজবুল মুজাহিদিন কমান্ডার মাসুদ আহমেদ ভাটসহ তিনজনকে হত্যা করে ভারতীয় জওয়ানরা। কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই হিজবুল নেতা ও তার সহযোগীদের হত্যার ফলে দোদা জেলা এখন জঙ্গিমুক্ত। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং জানান, মাসুদের বিরুদ্ধে আগে দোদা পুলিশের কাছে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল এবং তখন থেকেই পলাতক ছিল সে। পরে সে হিজবুল মুজাহিদিনে যোগ দেয় এবং কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। জম্মু-কাশ্মীরের স্বাধীনতার দাবিতে সশস্ত্র বিদ্রোহরত সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদিন সবচেয়ে সক্রিয়। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিকে ভারতের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে। | 3 |
ভুটানের বিপক্ষে বাংলাদেশ সঠিক সময়েই গোল করেছে বলে মন্তব্য করেছেন কোচ জেমি ডে। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ সুজুকি কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে পুর্ন তিন পয়েন্ট লাভ করেছে স্বাগতিকরা। ম্যাচ জয়ের পর প্রতিক্রিয়ায় স্বাগতিক দলের ব্রিটিশ এই কোচ বলেন, 'ছেলেরা অনেক পরিশ্রম করেছে। ভালো খেলেছে। সঠিক সময়ে গোল করেছে। আমরা এই ম্যাচটি জিততে চেয়েছি, জিতেছি। পরবর্তী দুই ম্যাচ ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে এগুতে চাই আমরা। এই ম্যাচে যে ত্রুটি ও অভাব ছিল সেগুলো পরবর্তী ম্যাচে পুষিয়ে নেয়ার চেষ্টা করব।' এ সময় স্টেডিয়ামে দর্শক উপস্থিতি প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ বলেন, 'দর্শক উপস্থিতি ছিল অসাধারণ। (নীলফামারীতে) শ্রীলংকার বিপক্ষের প্রীতি ম্যাচেও প্রচুর দর্শক ছিল। তবে সেখানে আমরা জয় পাইনি। আজকের ম্যাচেও অনেক দর্শক ছিল। আজ জয় পেয়েছি। বাংলাদেশের দর্শকরা সত্যিই অসাধারণ।' এ সময় স্বাগতিক দলের মিডফিল্ডার মাসুক মিয়া জনি বলেন, কোচ ভুটানের বিপক্ষে স্বাভাবিক খেলাটা খেলতে বলেছেন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কোনো চাপ ছিল না। তবে আমরা ভুটানের বিপক্ষে জেতার জন্যই খেলেছি। তাদের কাছে হেরে ১৭ মাস আমরা আন্তর্জাতিক ফুটবল খেলতে পারিনি। তাই ভেতরে ভেতরে তাদের হারানোর একটা জেদ সবার মধ্যেই ছিল। সেটা কাজে লাগিয়ে আমরা জয় তুলে নিয়েছি। দর্শকদের ধন্যবাদ দিব। তারা খুব ভালো সমর্থন দিয়েছে আমাদের। আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে এগিয়ে যেতে চাই। ভুটানের কোচ ট্রেভর জেমস মর্গান বলেন, আমাদের ভাগ্য খারাপ ছিল। ম্যাচের দুই অর্ধে শুরুতেই গোল হজম করেছি। এরপর চেষ্টা করেও আমরা গোল পাইনি। যদিও অনেকগুলো সুযোগ তৈরি করেছি। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আমরা আমাদের গেম প্লান ঠিকমতো কাজে লাগাতে পারিনি। বাংলাদেশ ভালো খেলেছে। তাদের দর্শকরা অনেক সমর্থন দিয়েছে। মূলত শুরুতেই গোল হজম করে আমরা পিছিয়ে পড়ি। প্রথমে পিছিয়ে পড়ে সেখান থেকে ফিরে আসাটা কঠিন।' | 12 |
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শ্রমিক দলের দুইটি কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নিম্নোক্ত নেতৃবৃন্দের নেতৃত্বে নতুন আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শ্রমিক দল-ঢাকা মহানগর দক্ষিণ: মো. সুমন ভূঁইয়া-আহবায়ক, মো. বদরুল আলম (সবুজ)-সদস্য সচিব। শ্রমিক দল-ঢাকা মহানগর উত্তর: কাজী শাহ আলম রাজা-আহবায়ক, কামরুল জামান-সদস্য সচিব। | 6 |
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাঁকে কোন ছাড় না দিয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতারা। নির্বাচনকে সামনে রেখে দ্রুত সিলেটের ১৩ উপজেলায় বর্ধিত সভার আয়োজন করা হবে।সিলেট জেলা আওয়ামী লীগের ভারাপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান জানান, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের জয়ী করতে সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি জেলার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া ইউপি নির্বাচনে যারা দলীয় প্রার্থী বা নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হবেন এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবেন তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।শফিকুর রহমান বলেন, শনিবার জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হয়েছে। ইউপি নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয় সভায়।যেসব অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ জেলা-কমিটি বিদ্যমান সেসব জেলা কমিটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মেয়াদোত্তীর্ণ উপজেলায় আওয়ামী লীগের কমিটি পূর্ণগঠন করা এবং যেসব উপজেলায় কমিটি নেই সেসব জেলা কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার নির্দেশনার সিদ্ধান্ত দেওয়া হয়।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সিলেট জেলার ১৩টি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ১৩টি উপজেলার বর্ধিত সভার দিনক্ষণ ঠিক হয়েছে।২২ অক্টোবর সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বর্ধিত সভা হবে। এরপর ২৩ অক্টোবর বিয়ানীবাজার, ২৪ অক্টোবর ফেঞ্চুগঞ্জ, ২৫ অক্টোবর ওসমানীনগর, ৩০ অক্টোবর কানাইঘাটে হবে আওয়ামী লীগের বর্ধিত সভা। এ ছাড়া আগামী ৬ নভেম্বর জৈন্তাপুর, ৭ নভেম্বর গোয়াইনঘাট, ১৩ নভেম্বর জকিগঞ্জ, ১৪ কোম্পানীগঞ্জ, ১৫ নভেম্বর বিশ্বনাথ, ২০ নভেম্বর দক্ষিণ সুরমা, ২১ নভেম্বর বালাগঞ্জ ও ২৭ নভেম্বর সিলেট সদর উপজেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। | 6 |
শীর্ষ তালেবান নেতাকে নারী অধিকার নিয়ে প্রশ্ন করা সেই নারী সাংবাদিক বেহেস্তা আরঘান্দ অবশেষে আফগানিস্তান ছেড়েছেন। প্রাণ বাঁচাতে তিনি অন্য দেশে গেছেন বলে দাবি করেছেন। মঙ্গলবার কাতারের সেনাবাহিনীর বিমানে বেহেস্তা সে দেশে যান বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বেহেস্তার সঙ্গে তার পরিবারও রয়েছে। তবে আগামী দিনে দেশে ফিরতে পারবেন, সেই আশাতেই রয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসেই ইতিহাস গড়েছিলেন আফগানিস্তানের এই নারী সাংবাদিক। তালেবানের এক শীর্ষনেতার সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। সেই সাক্ষাৎকারে তালেবান শাসনে নারীদের অধিকার কতটা সুরক্ষিত থাকবে তা নিয়ে প্রশ্ন করেছিলেন বেহেস্তা। সংবাদমাধ্যমকে বেহেস্তা বলেন, তালেবান ওই শীর্ষনেতার সাক্ষাৎকার নেওয়ার দু'দিন পরই মালালা ইউসুফজাইয়ের সাক্ষাৎকার নিই। কিন্তু তার পরে বাকিদের মতো আমিও ভয়ে দেশ ছেড়েছি। আমার পরিচিত বহু সাংবাদিক দেশ ছেড়েছেন। আমাদের সামনে এখন দু'টি সমস্যা। আফগানদের দেশ ছেড়ে বার করে আনা ও সেই সঙ্গে তালেবানের বিরুদ্ধে লড়াই চালানো। গত ১৭ অগস্ট ওই সাক্ষাৎকার নেন বেহেস্তা। আফগানিস্তানের ইতিহাসে প্রথম বার তালেবানের কোনও মুখপাত্র সংবাদমাধ্যমে হাজির হয়ে সাক্ষাৎকার দেন। একজন নারী সাংবাদিকের ওই সাক্ষাৎকার গোটা বিশ্বে আলোড়ন ফেলেছিল। ওই সাক্ষাৎকার প্রসঙ্গে বেহেস্তা বলেন, আমি আফগান নারীদের জন্য এই কাজ করেছি। তালেবান নেতাকে আমি বলেছিলাম, আপনারা নারীদের অধিকার দেন না। কিন্তু আমরা আমাদের অধিকার চাই। আমরা কাজ করে যেতে চাই। এটা আমাদের অধিকার। তিনি বলেন, তালেবান যা প্রতিশ্রুতি দিয়েছে তা রাখলে হয়তো আগামী দিনে নারীরা কাজের অধিকার পাবে। সে ক্ষেত্রে আমি আবার দেশে ফিরে দেশের মানুষের জন্য কাজ করব। | 3 |
সুনামগঞ্জে নিজের বাড়ির সামনে থেকে বস্তা দিয়ে ঢেকে রাখা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাইজবাড়ী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝুনু মিয়ার (৩৩) গলায় আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ ও গ্রামবাসী জানান, ঝুনু মিয়ার বড় ভাইয়ের ছেলে অসুস্থ হওয়ায় বুধবার রাতে তাকে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে যান তিনি। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে সিলেট ওসমানী মেডকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।অসুস্থ শিশুটিকে সিলেটে যাওয়ার সব ব্যবস্থা করে রাতেই তিনি বাড়ির ফেরার উদ্দেশে রওনা হন। রাতে বাড়িতে না ফেরায় সকালে পরিবারের লোকজন ঝুনুকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির সামনের পূর্বদিকে সকালে বস্তায় ঢাকা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের মা আনোয়ারা বেগম আহাজারী করে বলছিলেন, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে, আমি ছেলের খুনির ফাঁসি চাই। ঘটনাস্থল পরিদর্শন করে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (এসপি) তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজন। কে বা কারা তাকে হত্যা করেছে এখনো বোঝা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। | 6 |
ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পুত্রের চার কৃষককে পূর্বপরিকল্পনা অনুযায়ী গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল দেশটির জাতীয় সংসদ উত্তাল। আজ বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হতেই বিরোধীরা অজয় মিশ্রকে বহিষ্কার করার দাবি তোলেন।ভারতের জাতীয় সংসদে এই নিয়ে আলোচনার দাবি জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আলোচনার দাবি মানতে রাজি হননি। বিজেপি সাংসদদের বক্তব্য, ছেলের বিরুদ্ধে অভিযোগ থাকলে বাবাকে সাজা দেওয়া যায় না। কিন্তু কংগ্রেসের অভিযোগ, ছেলে আশিস মিশ্রকে আড়াল করার চেষ্টা করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তাই 'ক্রিমিনাল' মন্ত্রীকে বহিষ্কারের দাবি তোলেন রাহুল।এরই মধ্যে ভারতের সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া বিশেষ তদন্তকারী দল জানিয়েছে, পরিকল্পিতভাবে কৃষকদের গাড়ি চাপা দেওয়া হয়েছিল। বিরোধীয় দলগুলোর অভিযোগ, প্রতিমন্ত্রী নিজেও ছিলেন সেই গাড়িতে। তা ছাড়া ছেলে গাড়ির চালকের আসনে ছিল না বলে মামলাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তিনি। তাই প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও আইনি কারবারির দাবি উঠেছে। কিন্তু সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী বিরোধীদের দাবি অযৌক্তিক বলে উড়িয়ে দেন। অধ্যক্ষ ওম বিড়লাও আলোচনার অনুমতি দেননি। ফলে হই-হট্টগোলে বারবার মুলতবি হয় অধিবেশন।উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস জেল হেফাজতে বন্দী রয়েছে। | 3 |
জামালপুর শাহী মসজিদ। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ৭০০ বছরের প্রাচীন এই মসজিদের অবস্থান। ইউনিয়ন পরিষদ ভবনের পূর্বপাশে দাঁড়িয়ে আছে মসজিদটি। ব্রিটিশ আমলে নির্মিত এই মসজিদ একসময় প্রাকৃতিক দুর্যোগে মাটিচাপা পড়ে। এরপর সেখানে গজায় বিশাল এক বটগাছ। একদিন প্রচণ্ড ঝড়বৃষ্টিতে গাছটি ভেঙে পড়ে। বেরিয়ে আসে মসজিদটি। সেই থেকে একে গায়েবি মসজিদ নামে চেনে স্থানীয় মানুষ। এখন এই মসজিদ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই আসেন অনেকে।স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ শাসনামলের কোনো এক সময় মসজিদটি নির্মিত হয়। এরপর প্রাকৃতিক দুর্যোগে এটি মাটির নিচে চাপা পড়ে। মসজিদ এলাকায় কোনো লোকবসতি না থাকায় বনজঙ্গলে ছেয়ে যায়। ষাটের দশকের প্রথম দিকে গাইবান্ধা মহকুমার প্রশাসক হিসেবে দায়িত্ব পান হক্কানি কুতুবউদ্দিন নামের এক ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি স্থানীয় লোকজনের কাছে এই মসজিদ সম্পর্কে জানতে পারেন। এরপর শুরু করেন অনুসন্ধান। কিন্তু মসজিদের জায়গায় তত দিনে বিশাল এক বটগাছ দাঁড়িয়ে। হঠাৎ একদিন প্রচণ্ড ঝড়ে বটগাছটি ভেঙে পড়ে। বেরিয়ে আসে মসজিদটি।জনশ্রুতি আছে, সুলতান মাহমুদের আমলে হজরত খাজা মঈন উদ্দিন চিশতির নির্দেশে সৈয়দ ভোম আলী নামের এক ব্যক্তি ভারতের শিলিগুড়ি থেকে ইসলাম প্রচারের জন্য এই এলাকায় আসেন। তিনি সাক্ষাৎ করেন হজরত শাহ জামাল (র.)-এর সঙ্গে। তাঁরাই মসজিদটি নির্মাণ করেন। এ হিসাবে মসজিদের বয়স প্রায় ৭০০ বছর। বাইরে থেকে দেখলে মনে হবে মসজিদটি অনেক বড়। কিন্তু ভেতরে মাত্র দুই কাতারে ৬০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন কিছুদিন আগেও। অবশ্য এখন মূল অবকাঠামো ঠিক রেখে মসজিদের পরিসর বাড়ানো হয়েছে। একই সঙ্গে মসজিদটি দ্বিতল করা হয়েছে।মসজিদের জমির কাগজপত্রে দেখা যায়, ১৯৪০ সালের রেকর্ড অনুযায়ী মসজিদের ১৬ শতক জমির মালিক ছিলেন বড় জামালপুর গ্রামের মরহুম খন্দকার আবদুল মজিদ। পরবর্তী সময়ে মসজিদের নামে তাঁরা জমিটি লিখে দেন। ফলে এ মসজিদের দাতা আবদুল মজিদ।মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. মাহাবুর রহমান বলেন, মসজিদের ভেতরে জায়গা খুব কম ছিল। এ কারণে এলাকার লোকজন মূল অবকাঠামো ঠিক রেখে সামনের দিকে ভবন বাড়িয়েছেন। মসজিদের দ্বিতীয় তলার কাজও সম্পন্ন হয়েছে। এখন প্রায় ৭০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজহার আলী সরকার বলেন, প্রতি শুক্রবার দূরদূরান্ত থেকে মানুষ এই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন। অনেকে মসজিদে টাকা, গরু-ছাগল, হাঁস-মুরগি, চাল ও মিষ্টি নিয়ে আসেন। অনেকে রান্না করা খাবারও আনেন বিতরণের জন্য। তিনি আরও জানান, ধর্মপ্রাণ মানুষের সাহায্য-সহযোগিতায় মসজিদ পরিচালিত হচ্ছে।জামালপুর শাহী মসজিদ কমিটির সভাপতি খন্দকার আবদুল্লাহ আল মামুন বলেন, মসজিদটি অনেক সম্প্রসারণ করা হয়েছে। আরও অনেক কাজ বাকি। অর্থাভাবে মসজিদের সংস্কারকাজ বন্ধ রয়েছে। | 6 |
ইরাকের বালাদ শহরে শুক্রবারের জঙ্গি হামলায় মৃত্যু হতে পারত কয়েকশ' মানুষের। সেরকমই পরিকল্পনা ছিল ইসলামিক স্টেটের জঙ্গিদের। কিন্তু নাজিহ শাকের নামে এক পুন্যার্থী নিজের জীবন দিয়ে বাঁচিয়েছেন অসংখ্য প্রাণ। খবর খবর আল মাসদার নিউজের। গত শুক্রবার ইরাকের বালাদ শহরে আইএসের হামলায় অন্তত ৪০ জন নিহত হন। আহতের সংখ্যা ৭৪। হামলার লক্ষ্যস্থল ছিল শহরটির প্রাচীন সৈয়দ মুহাম্মদ মসজিদ। মসজিদে যখন বহু মানুষের সমাগম হয়েছে, ঠিক সেই সময়েই হামলা চালায় আইএস জঙ্গি। কিন্তু নাজিহ শাকের নামের এক ব্যক্তি জঙ্গির হাবভাব দেখে আঁচ করতে পারেন বিস্ফোরণ ঘটাতেই সে মসজিদে প্রবেশ করেছে। তিনি ছুটে গিয়ে মসজিদের মূল অংশে ঢোকার প্রবেশ পথেই আটকে দেন জঙ্গিকে। জঙ্গি তার আত্মঘাতী জ্যাকেটে বাঁধা বোমায় বিস্ফোরণ ঘটানোর আগের মুহূর্তে নাজিহ শাকির জড়িয়ে ধরেন জঙ্গিকে। এতে বিস্ফোরণের আঘাত অনেকটাই নিজের শরীর দিয়ে আটকে দিতে সক্ষম হন নাজিহ। তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। কিন্তু বিস্ফোরণের তীব্রতা বেশ কিছুটা কমে যায়। নাজিহ শাকের আত্মঘাতী জঙ্গিকে জড়িয়ে না ধরলে মৃতের সংখ্যা ২০০-৩০০ ছাড়িয়ে যেতে পারত। বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৬/ আফরোজ | 3 |
কিছু দিন আগেই জানিয়েছিলেন আপাতত দৌড় বন্ধ রাখতে হচ্ছে তাকে। কারণ হাঁটুর চোট। অস্ত্রোপচার করাতে যাবেন অস্ট্রেলিয়ায়। এখনও সেই অস্ত্রোপচার হয়নি। দু'মাস পিছিয়ে গিয়েছে। তাই আপাতত ব্যথা কমাতে ইনজেকশনই ভরসা। আর সেই ইনজেকশন নিতে গিয়েই দেশের হয়ে খেলতে গিয়ে যে কষ্ট তিনি সহ্য করেছেন সেই প্রসঙ্গ তুলে আনলেন পাকিস্তানের 'স্পিড স্টার' শোয়েব আখতার। টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন শোয়েব। সেখানে দেখা যাচ্ছে সোফায় বসে হাঁটুতে ইনজেকশন নিচ্ছেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'। ইনজেকশন নিতে গিয়ে যে ব্যথা হচ্ছে তা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, 'পাকিস্তানের হয়ে খেলার জন্য এই কষ্ট আমি সহ্য করেছি। কিন্তু যদি আরও এক বার আমি সুযোগ পাই তা হলে আবার এই কষ্ট সহ্য করতে তৈরি। হাঁটুর অস্ত্রোপচার দু'মাস পিছিয়ে যাওয়ায় এখন এই ইঞ্জেকশন নেওয়া ছাড়া কোনও উপায় নেই।' খবর আনন্দবাজার পত্রিকার। খেলোয়াড় জীবনে বার বার চোট পেয়েছেন আখতার। চোটের কারণেই অনেক আগে ক্রিকেট থেকে অবসর নিতে হয়েছে তাকে। দু'বছর আগে এক বার হাঁটু প্রতিস্থাপন করিয়েছিলেন। তাতেও সমস্যা মেটেনি। ফের এক বার অস্ট্রেলিয়া গিয়ে হাঁটু প্রতিস্থাপন করাতে হবে তাকে। ১৯৯৭ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় শোয়েব আখতারের। ৪৬ টেস্ট, ১৬৩ এক দিনের ম্যাচ ও ১৫ টি২০ খেলেছেন তিনি। সব মিলিয়ে ৪৪৪টি উইকেট নিয়েছেন এই 'স্পিড স্টার'। তার মধ্যে টেস্টে ১৭৮, এক দিনের ম্যাচে ২৪৭ ও টি২০-তে ১৯টি উইকেট নিয়েছেন তিনি। ২০১১ বিশ্বকাপের পরে ক্রিকেটে থেকে অবসর যান শোয়েব। | 12 |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোটে বিজয়ী হয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া তাদের ইলেক্টোরাল ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে শেষ হয় ইলেক্টোরাল ভোটের ফলাফল ঘোষণা। বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট ও ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। ইলেক্টোরাল ভোট নিয়ে সাধারণত রাজনৈতিক উত্তাপ থাকে না। তবে এবারের চিত্র আলাদা। ভোট জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন ট্রাম্প। ট্রাম্প নির্বাচনের ফল না মেনে তা চ্যালেঞ্জ করায় এবার এই ভোট তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে; রাজ্যে রাজ্যে অনুষ্ঠিত এই ভোটের দিকে চোখ রাখছিলেন সবাই। খবর বিবিসির যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয় ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্য দিয়ে। দেশটির ৫০টি রাজ্য ও রাজধানী অঞ্চল ডিস্ট্রিক অব কলাম্বিয়ার ইলেক্টররা ইলেক্টোরাল কলেজ ভোটে অংশ নেন। নাগরিকদের ভোটে যে রাজ্যে যে প্রার্থী জয়ী হন, সেখানকার সব ইলেক্টোরাল কলেজ ভোট তিনি পেয়ে থাকেন। এ হিসাবে জয়-পরাজয় নাগরিকদের ভোটেই নির্ধারণ হয়ে যায়। ইলেক্টোরাল ভোটে জয়ী হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া বক্তৃতায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলা হয়েছিল। এই লড়াইয়ে গণতন্ত্র রক্ষা পেয়েছে, ভীত আরও মজবুত হয়েছে। জনগণের ইচ্ছার জয় হয়েছে। বক্তৃতায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদেরা ক্ষমতা গ্রহণ করেন না। জনগণ রাজনীতিবিদদের ক্ষমতা গ্রহণের অনুমোদন দেন। জনগণ ভোট দিয়েছে। প্রতিষ্ঠানের প্রতি আমাদের আস্থা অবিচল রয়েছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা অটুট রয়েছে। ইলেক্টোরাল ভোটের আগে নির্বাচনের ফল বানচাল করতে সর্বাত্মক চেষ্টা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির অভিযোগ তুলে ট্রাম্পের পক্ষে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল চার রাজ্যের ২০ লাখ ভোট বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। ট্রাম্পের পক্ষ নিয়ে ওই মামলার নথিতে স্বাক্ষর করেছিলেন রিপাবলিকান পার্টির ১০০ জন আইনপ্রণেতা। বাইডেনের জয় ছিনিয়ে নিতে এটি ছিল ট্রাম্পের শেষ চেষ্টা। তবে সর্বোচ্চ আদালত গত শুক্রবার মামলাটি খারিজ করে দেন। ফলে ট্রাম্পের সর্বশেষ চেষ্টাও ব্যর্থ হয়েছে। নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার জন্য ট্রাম্পের চেষ্টার কথা উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার প্রয়াস প্রতিহত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অনেক আগে থেকেই গণতন্ত্রের শিখা জ্বলে উঠেছিল। আমরা জানি মহামারী বা ক্ষমতার অপব্যবহারের কিছুই এই শিখা নিভিয়ে দিতে পারে না। বাইডেন জনগণের উদ্দেশে বলেন, এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার। ইতিহাসে বার বার আমরা এটাই করেছি। এখন সময় একত্রিত হওয়ার। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। | 3 |
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ সহকারী শিক্ষক-শিক্ষিকার স্বাস্থ্য পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। স্বাস্থ্য পরীক্ষা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার জন্য হাসপাতাল ও প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নেওয়া ভাইভা শেষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ সহকারী শিক্ষক-শিক্ষিকার (দশম গ্রেড) ৪ জুলাই থেকে ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল। পরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপরই সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা স্থগিত করা হয়। সেই স্বাস্থ্য পরীক্ষা আবার শুরু হচ্ছে। | 1 |
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে জীবন খাঁনের সুরে কাজী শুভ ও মোহনার একটি গানের ভিডিও। শিরোনাম 'নেশা'। ' নেশা ' গানটির কথা লিখেছেন, এ.কাদের এবং মিউজিক করেছেন শাহেদ। গানটির অডিও রেকর্ড হয়েছে বেশ আগেই ও ভিডিও কাজও শেষ। খুব শিগগিরই কে এম মিউজিক ভিশনের ব্যানারে গানটির ভিডিও মুক্তি পাবে। খান মাহির পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রুবী, অন্তু পরিচালক নিজেই। গানটি সম্পর্কে জানতে চাইলে সংগীত শিল্পী জীবন খাঁন বলেন, কাজী শুভ ভাইয়ার জন্য সুর করা অনেকটা কঠিন। বলতে পারেন চ্যালেন। তাঁর গায়কী মাথায় রেখে সুর করেছি। ইতোমধ্যে সকলে পছন্দ করেছেন। এখন শ্রোতা ও ভক্তরা পছন্দ করলেই শ্রম স্বার্থক। কাজী শুভ ভাই ও মোহনা অনেক ভালো গেয়েছেন এবং গানটির ভিডিও সব মিলে অনেক ভালো হয়েছে। ভিডিওর বিষয়ে বলেন, অসাধারণ ছোট গল্পে নির্মিত নেশা গানটির মিউজিক ভিডিও। গানটিতে দুই ছেলে বন্ধু ও এক মেয়ে বন্ধুর প্রেম কাহিনীর একটি ছোট্ট গল্প তুলে ধরা হয়েছে। জীবন খাঁন বেশ কিছু শিল্পীদের নিয়ে কাজ করছেন। আসছে বৈশাখেও কিছু চমক থাকবে বললেন। জানালেন নিজের কিছু একক ট্র্যাক ও রেডি করে রেখেছেন, সময় সুযোগমতো গান গুলো মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। | 2 |
গণমাধ্যমে খবর প্রকাশের পর সেই বৃদ্ধাকে বাড়ি নিয়ে গেছেন সন্তানেরা। গত মঙ্গলবার বৃদ্ধার দুই ছেলে তাজেল ও জসিম চিকিৎসকদের সঙ্গে কথা বলে মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান।৯০ বছর বয়সী বৃদ্ধা করিমন সাত মাস আগে অসুস্থ হয়ে পড়লে ছেলে-মেয়েরা তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চলে যান। এরপর থেকে আর কেউ খোঁজখবর নেননি। ভাঙা পা ও কোমরে ব্যথা নিয়ে বিছানায় পড়ে ছিলেন বৃদ্ধা।দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স শাহিদা খাতুন বলেন, 'সাত মাস আগে এই বৃদ্ধাকে ভর্তি করার পর কেউ আর দেখতে আসেনি। তিনি হাঁটতে না পারেন না, বিছানায় প্রস্রাব পায়খানা করতেন। আমরা যতটুকু সম্ভব তাঁকে পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করেছি।'করিমন বলেন, 'ছেলেদের সঙ্গে বাড়ি যেতে পেরে আমি খুব খুশি। তোমরা আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করছো, আল্লাহ তোমাদের ভালো করবো।'দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, 'দীর্ঘদিন পরে হলেও ছেলেদের কাছে তাঁদের মাকে ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। এই সময় তাঁর কাছে আপনজন থাকাটা খুব দরকার। আমি ব্যক্তিগতভাবে করিমন বেগমের খোঁজখবর রাখার চেষ্টা করবো।' | 6 |
মালয়েশিয়ার কুয়ালালামপুর কেএল সেন্ট্রাল থেকে সেতাপাক ১০কিলোমিটার দূরত্বের পথ। আর এই দূরত্বে দুই বাংলাদেশির কাছ থেকে ভাড়া আদায় করা হয়েছে ৯৫০ মালয়েশিয়ান রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮হাজার টাকা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন স্বয়ং মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বিভাগের দায়িত্বরত মন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরিও। এ অপরাধে চালককে আটক এবং তাঁর ট্যাক্সিটি জব্দ করেছে পুলিশ। পরে দুই বাংলাদেশী পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ চালক ও ট্যাক্সিটিকে আটক করে। এ প্রসঙ্গে দ্যা ল্যান্ড ট্রান্সপোর্ট কমিশন জানায়, তাঁদের একটি বিশেষ ফোর্স ওই চালককে আটক করেছে এবং চালক ও ট্যাক্সি অপারেটরকে দ্যা ল্যান্ড ট্রন্সপোর্ট কমিশনের কাছে সাক্ষ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানায়, ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্ট ২০১০ এর সেকশন ৭৫ এর অধীনে তদন্ত করা হচ্ছে। এতে চালক দোষী সাব্যস্ত হলে তাঁকে ৫০ হাজার রিঙ্গীতের বেশি জরিমানা করা হবে অথবা তিন বছর কারাদণ্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী বিভাগের মন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরিও বলেন, 'সরকার এই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে,কারণ এটি যাত্রীদের কল্যাণের সাথে জড়িত, তা স্থানীয় বা বিদেশি যেই হউক । তিনি আরও জানান,যারা একই অভিজ্ঞতার শিকার হয়েছেন, তারা এগিয়ে যান এবং কর্তৃপক্ষের কাছে অভিযোগ করুন। বিডিপ্রতিদিন/ ১০ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান | 4 |
পড়াশোনা ও চাকরির পাশাপাশি শখের বশে অ্যালোভেরা (ঘৃতকুমারী) চাষ করছেন সদর উপজেলার সাগর হোসেন মাতুব্বর। একতলা ভবনের ছাদের ওপর সাগর গড়ে তুলেছেন এই অ্যালোভেরার বাগান। পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতলসহ বিভিন্ন প্লাস্টিকের বোতল ও নানা ধরনের পরিত্যক্ত পাত্রে লাগিয়েছেন অ্যালোভেরা গাছ। বর্তমানে তাঁর ছাদবাগানে দেড় শতাধিক গাছ রয়েছে। এই বাগান দিনে দিনে বড় হচ্ছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পানিছত্র টিবি ক্লিনিক সড়কের হিজলতলা মসজিদ এলাকার মাসুদুর রহমান খোকন ও মোসা. ইরা বেগমের ছেলে সাগর হোসেন মাতুব্বর। রাষ্ট্র বিজ্ঞানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করেন। সাগর বর্তমানে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ডিজিটাল সেন্টার পরিচালনার কাজ করছেন। ২০১৮ সাল থেকে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণের কাজে নিয়োজিত আছেন তিনি।এ ব্যাপারে সাগর হোসেন মাতুব্বর বলেন, 'অ্যালোভেরা গাছ লাগানোর শুরুটা ছিল আমার মায়ের অসুস্থতার জন্য। ২০২০ সালের শেষে দিকে মা পেট ব্যথাসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়েন। তখন আমার একজন পরিচিত চিকিৎসক বলেন, 'মাকে অ্যালোভেরার শরবত খাওয়াতে। তখন অ্যালোভেরা বাজার থেকে কিনে এনে মাকে শরবত খাওয়াতাম। কখনো কখনো বাজারে অ্যালোভেরা পাওয়া যেতো না। তাছাড়া প্রতিদিন কিনতে সমস্যায় পড়তে হতো। সে সময় আমার চাচা মো. আওলাদ হোসেন মাতুব্বরের পরামর্শে ও নির্দেশনায় ২টি চারাগাছ দিয়ে অ্যালোভেরা লাগানো শুরু করি। মা অ্যালোভেরার শরবত খেয়ে অনেক উপকার পান। এতেই গাছ লাগাতে উৎসাহ পাই। এখন অবশ্য শখের বশেই এই গাছ চাষ করছি। পড়াশোনা ও চাকরি করার কারণে অনেক সময় গাছের যত্ন নিতে পারি না। সে ক্ষেত্রে আমার ছোট ভাই রায়হান সজল ও সোহান এবং বোন হুমায়রা জান্নাত শোভা অ্যালোভেরা গাছের যত্ন নেয়।'এ ব্যাপারে মানবাধিকার কর্মী আয়শা সিদ্দিকা আকাশী বলেন, 'অ্যালোভেরা একটি ঔষধি গাছ। এই গাছের কাণ্ড বা ডাটা পেটব্যথা, ত্বকের সৌন্দর্য বৃদ্ধিসহ নানা রোগ নিরাময়ে বিশেষ উপকারী। আমি নিজেও এই গাছের কাণ্ড ব্যবহার করে উপকৃত হয়েছি। অ্যালোভেরা চাষ সহজ ও সাশ্রয়ী। এর দ্বারা বাড়তি আয়ও সম্ভব।'মাদারীপুর পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচারের প্রতিষ্ঠাতা রাজন মাহমুদ বলেন, 'সাগরের এই উদ্যোগকে স্বাগত জানাই। সাগরের এই ছাদ বাগান দেখে অনেকেই উৎসাহ পাবেন।' | 6 |
এল ক্লাসিকোর সঙ্গে মেলিলার ম্যাচটার তুলনা টানা যায় না। ক্লাব ফুটবলের অন্যতম রোমাঞ্চকর ম্যাচের মতো কোপা দেল রে'র ম্যাচ অতটা দর্শক প্রিয় না। তবে বার্সার কাছে ৫-১ গোলে হারের পর মেলিলার বিপক্ষে ৪-০ গোলের জয় রিয়াল শিবিরে বড় স্বস্তি এনে দিয়েছে। হতাশার মেঘ জমে থাকা রিয়ালের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের মনে যেন রোদের হাসি ফুঁটেছে। আর তার কৃতিত্ব দিতে হবে রিয়াল মাদ্রিদের ডাক আউটে প্রথমবার দাঁড়ানো সান্তিয়াগো সোলারিকে। তার নেতৃত্বেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে লস ব্লাঙ্কোসরা। দলের সেরা তারকা বেনজেমা, অ্যাসেনসিওরা গোল পেয়েছেন। বেলের বদলে শুরুর একাদশে নামা ভিনিসিয়াস জুনিয়র দারুণ খেলেছেন। পরে অড্রিওজলা ও গঞ্জালেস গোল করে রিয়ালের শক্ত বেঞ্চ আছে তারও প্রমাণ দিয়েছেন। মেলিলার মাঠে শুরু থেকেই আক্রমনাত্মক খেলা শুরু করে রিয়াল মাদ্রিদ। দলের কোচ লোপেতেগুই বরখাস্ত হওয়ায় হতাশ ছিল ফুটবলাররা। কিন্তু মাঠে তার ছাপ পড়তে দেয়নি। প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ২৮ মিনিট পর্যন্ত। রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন করিম বেনজেমা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে মার্কো অ্যাসেনসিওর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এরপর ৭৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন স্পেন স্ট্রাইকার অড্রিওজলা। আর ম্যাচের শেষ বাঁশি বাজার আগে গঞ্জালেসের গোল ৪-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। মেলিলা অপেক্ষাকৃত দুর্বল দল বলা চলে। কিন্তু বড় এই জয়ে স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদ শিবিরে। রিয়াল মাদ্রিদের অন্তবর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারি তার প্রথম পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন। প্রথম ম্যাচেই তিনি একাদশ সাজান দলের কিছু সিনিয়র খেলোয়ারকে ছাড়াই। ইনজুরির কারণে মার্সেলো, কারভাহাল ও ভারানের মত তারকারা দলে ছিলেন না। তবুও মাঠে রিয়ালের খেলার ছাপ পাওয়া গেছে বেশ। সোলারি বুঝিয়ে দিয়েছেন এই রিয়ালের খেলার ধরণের সঙ্গে বেশ পরিচিত তিনি। লোপেতেগুইয়ে দলে সুযোগ না পাওয়া ব্রাজিল তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এ ম্যাচে দারুণ করেছেন। রিয়ালের চার গোলের দুই গোলে সহায়তা দিয়েছেন তিনি। | 12 |
নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন নির্মাতা জয় সরকার। মাঝে সিনেমা নিয়ে ও বেশ ব্যস্ত ছিলেন তিনি। সম্প্রতি জাকির হোসেন উজ্জলের রচনায় 'হাফ মেন্টাল পাড়া' নামে নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছেন তিনি। বর্তমানে পুবাইল ও ৩০০ ফিটে এর শুটিং হচ্ছে বলে জানান নির্মাতা। এতে অভিনয় করছেন মারজুক রাসেল, আনিসুর রহমান মিলন, মুকিত জাকারিয়া, ওয়াহিউল হক রুমি, মুসাফির সৈয়দ বাচ্চু, নাবিলা ইসলাম, নাদিয়া নদী, সাবরিনা সুইটি, শেলী আহসান, হান্নান শেলীসহ অনেকে। নির্মাতা বলেন, ধারাবাহিকটির নামের সঙ্গে গল্পের মিল খুঁজে পাবেন দর্শক। অনেক দিন পর ভিন্ন আঙ্গিকে ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছি। তাই গল্প নির্বাচনে সতর্ক ছিলাম। এ ধারাবাহিকে প্রত্যেকের চরিত্রেও দর্শক নতুনত্ব পাবে। এস আর মাল্টিমিডিয়া প্রযোজনার নাটকটির গল্পে দেখা যাবে, গ্রামের নাম কুসুমপুর। কিন্তু এই কুসুমপুরের একটা পাড়া মেন্টাল পাড়া হিসেবে পরিচিত। এই পাড়ার সব পরিবারেই কমপক্ষে একজন করে 'মেন্টাল' বা মানসিক রোগী আছে। কারও বাবা, কারও ছেলে, আবার কারও মেয়ে। কিংবা কারও পরিবারের সবাই মানসিকভাবে অসুস্থ। বংশ পরম্পরায় তাদের এই ধারা বয়ে চলেছে এবং সেটা নিয়ে তারা গর্বও করে। তবে তাদের পাগলামির ধরন ভিন্ন, কেউ নীতিবান পাগল, কেউ প্রেমের পাগল, কেউ ফেসবুক পাগল, কেউ সেলফি পাগল, কেউ টিকটক পাগল, কেউ ইলেকশনের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ ভাবের পাগল, কেউ কথার পাগল, কেউ মামলার পাগল। কুসুমপুরের অন্য মানুষেরা এ নিয়ে খুব মজা করে। যদি 'মেন্টাল পাড়া'র কেউই স্বীকার করে না তারা পুরোপুরি পাগল। তাদের দাবি হচ্ছে তাদের মাথায় সমস্যা থাকলেও সেটা খুব বেশি না। তাই তাদের 'মেন্টাল' বলা ঠিক না। বরং তাদের 'হাফ মেন্টাল' বলা যায়। সেই থেকে তাদের পাড়ার নাম হয়ে যায় হাফ মেন্টাল পাড়া। এরকমই একটি গল্পের নাটক 'হাফ মেন্টাল পাড়া'। নির্মাতা জানালেন, সবকিছু ঠিকঠাক করে শীঘ্রই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি দেখানো হবে। | 2 |
চট্টগ্রাম নগরীর বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজে করে আরও এক হাজার ১১ রোহিঙ্গা ভাসানচর গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে জাহাজগুলো রওনা দেয়। বেলা ১টার পর তারা ভাসানচর পৌঁছান। এ পর্যন্ত পাঁচ দফায় সাড়ে ৯ হাজার রোহিঙ্গা ভাসানচর গেছেন। এর আগে সোমবার রাতে তাদের কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে চট্টগ্রামে আনা হয়। নৌবাহিনীর তত্ত্বাবধানে বি এ এফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে রাত যাপনের পর সকালে তাদের জাহাজে তোলা হয়। ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপপ্রকল্পের পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। ১৩ হাজার একর আয়তনের ভাসানচরে ১২০টি অত্যাধুনিক পরিবেশবান্ধব গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করেছে নৌবাহিনী। রোহিঙ্গাদের জন্য বাসস্থান ছাড়াও বেসামরিক প্রশাসনের প্রশাসনিক ও আবাসিক ভবন, আইন প্রয়োগকারী সংস্থার ভবন, ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসালয়, শিশুদের খেলার মাঠ ও বিনোদন স্পট গড়ে তোলা হয়েছে ভাসানচরে। মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় আট লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ। সেখান থেকে ৯২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করার প্রক্রিয়া চালাচ্ছে সরকার। | 6 |
নেট দুনিয়ায় এখন সেনসেশন এখন 'মানিকে মাগে হিঠে'। সে গানের অর্থ বা লিরিক্স পুরোপুরি বুঝতে না পারলেও তারকা থেকে আমজনতা সকলেই মজেছেন সে গানে। সিংহলি গানটি মন জয় করেছে সবার। আর এবার সেই গান গাইতে দেখা গেল কলকাতার এক খুদেকে। সেও বেশ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাম তার 'মানু বুড়ি'। ছোট্ট মানু আধো আধো স্বরে গেয়ে ফেলল গান। আর মজল নেটপাড়া। খবর হিন্দুস্তান টাইমসের। এখনও চার বছর হয়নি মানুর। তাতে কি! এখনই রয়েছে তার নামে একটা ইউটিউব চ্যানেল। টলিউডে ডোপ ও এডিটর হিসেবে কাজ করেন মানুর বাবা বিজয় ঘোষ। নিজের একটি ক্রিয়েটিভ স্টুডিও ও রয়েছে তার। মেয়ের নানা কীর্তিকলাপ তিনি পোস্ট করেন সেখানে। যা জয় করে নেয় সকলের মন। ওর ভালো নাম বিদীপ্তা ঘোষ। ইয়োহানির গাওয়া সিংহলি গানটি শুনতেন মানুর মা বাসন্তী ঘোষ। সেই থেকেই গানটি পছন্দ হয় মানুরও। মজা করে তার একটা প্যারোডি ভিডিও আপলোড করেছিলেন বিজয় ঘোষ। এক লক্ষেরও বেশি দর্শক দেখেন সেই ভিডিওটি। এরপরই আসল গানের ভিডিও আপলোড করা হয়। দেখা যাচ্ছে দর্শকদের নমস্কার করে ভিডিও শুরু করছে মানু। কিন্তু কিছুক্ষণ পরেই তার খিদে পেয়ে যায়। মায়ের কাছে খাবার চাইতে গিয়ে দেখে মা তখন মজেছে 'মানিকে মাগে হিঠে'তে। তাই সে সেই গানের সুরে নিজের কথা বসিয়ে গাইতে শুরু করে দেয়। এত মিষ্টি একটা মেয়েকে পছন্দ না করলে চলে। আপাতত ইন্টারনেটের সেনসেশন এই খুদে। | 2 |
দেশের প্রায় ১৩ কোটি মানুষ টিকার আওতায় এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, 'দেশের প্রায় ১৩ কোটি মানুষ এখন টিকার আওতায়, যা বিশ্বের অনেক উন্নত দেশও দিতে পারেনি। এখনো যারা টিকা নেননি, তারা ইচ্ছাকৃতভাবেই নিচ্ছেন না।'রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে (নিপসম) জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে আজ রোববার তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য 'সঠিক পুষ্টিতে সুস্থ জীবন'। ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বর্তমানে সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সংক্রমণ ফের বাড়ার সম্ভাবনা আছে। কারণ ভারতে সংক্রমণ বাড়ছে, সেখানে অনেকেই যাতায়াত করছেন। তাঁদের নজরে রাখতে হবে।'গত ১০ বছরে স্বাস্থ্য বিভাগের অভূত উন্নতি হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, দেশ এগিয়ে যেতে হলে মানুষকে সুস্থ থাকতে হবে। এর জন্য পুষ্টি অপরিহার্য। আমাদের দেশে পুষ্টিসেবার অনেক উন্নতি হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ারে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে সরকার। সেখানে চিকিৎসার পাশাপাশি পুষ্টি নিয়ে সচেতন করা হয়। অতিরিক্ত তেল ও লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে, শাক-সবজি ও ফলমূল খেতে হবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমরা কী খাচ্ছি সেটা দেখতে হবে। সংক্রামক ব্যাধি যক্ষ্মা, পোলিও, ম্যালেরিয়া, এইডস নিয়ন্ত্রণ রয়েছে। অন্যদিকে অসংক্রামক রোগ যেগুলো মানুষের খাদ্যাভ্যাস ও জীবনাচারের সঙ্গে সম্পৃক্ত সেগুলো বাড়ছে। আমাদের পরিমিত খেতে হবে। পুরো দেশে যখন করোনা ছড়িয়ে পড়ে, তখন ভিটামিন সি, ডি ও জিংক খেতে বলি। এতে করে প্রতিরোধ ক্ষমতা বাড়ে।' | 6 |
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার নিজের লেখা নতুন বই 'জাতির উদ্দেশে ভাষণ :শেখ হাসিনা' প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বইটি তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 'অন্যপ্রকাশ' থেকে প্রকাশিত বিশ্লেষণধর্মী এ বইয়ে জাতির উদ্দেশে দেওয়া শেখ হাসিনার ৩২টি ভাষণের পরিপ্রেক্ষিত বিশ্লেষণ এবং মূল ভাষণ তুলে ধরা হয়েছে। এতে গত চার দশকের বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের একটি সুস্পষ্ট চিত্র প্রতিফলিত হয়েছে। এসব ভাষণের বিশ্লেষণে রয়েছে বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের কাঙ্ক্ষিত অভিযাত্রার গল্প, স্বপ্ন ও দর্শন। খবর বাসসের। এ গ্রন্থ সম্পর্কে ড. মোমেন বলেন, জাতির উদ্দেশে দেওয়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতিটি ভাষণে তার রাজনৈতিক চিন্তা-দর্শন, দেশ ও জাতিকে নিয়ে তার পরিকল্পনা এবং বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় সুস্পষ্টভাবে প্রতিফলিত। এ ভাষণগুলো দেশের অনাগত প্রজন্মের জন্যও দিকনির্দেশনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরিসীম ত্যাগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বহু বছরের সামরিক ও স্বৈরাচারী দুঃশাসনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রকে পুনর্নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরের কাজ বাস্তবায়ন করে চলেছেন। ড. মোমেনের গ্রন্থিত ও সম্পাদিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য- 'শেখ হাসিনা :বিমুগ্ধ বিস্ময়', 'বাংলাদেশ- একুশ শতকের পররাষ্ট্রনীতি :উন্নয়ন ও নেতৃত্ব', 'বাংলাদেশ :রোড টু ডেভেলপমেন্ট', 'বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়', 'বাংলাদেশ মার্চিং ফরোয়ার্ড', 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ', 'বাংলাদেশ :উন্নয়ন ও ভবিষ্যত সম্ভাবনা', 'বাংলাদেশের স্বাধীনতা :প্রত্যাশা ও প্রাপ্তি', 'বঙ্গবন্ধুর ভাষণসমগ্র ১৯৫৫-১৯৭৫', 'বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা :বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও কূটনীতি', 'টেকসই উন্নয়নের পথে অভিযাত্রা :বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা', 'সাউথ সাউথ কো-অপারেশন : ফাইন্যান্সিং এসডিজি', 'বাংলাদেশ কান্ট্রি অব এমপাওয়ারিং পিপল' এবং 'বাংলাদেশ :ফোরটি ইয়ারস ইন দ্য ইউএন'। জাতীয় ও আন্তর্জাতিক নানা গবেষণাগ্রন্থে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা আড়াইশরও বেশি। | 6 |
ভিসা আপিলে হেরে গিয়েছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। আপিলে হেরে যাওয়ায় তাকে অস্ট্রেলিয়া ছাড়তে হবে। শুনানির পর আদালত অস্ট্রেলিয়া সরকারের ভিসা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। আজ রবিবার বিবিসি অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ৩৪ বছর বয়সী জোকোভিচ টিকা না নিয়েই অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েছেন। আইনি প্রক্রিয়ায় হেরে যাওয়ায় তিনি আর টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। করোনাভাইরাস প্রতিরোধী টিকা না নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পরপরই জোকোভিচ আটক হন। এরপর মুক্ত হলেও ভিসা জটিলতায় ফের তাকে আটক করে হোটেলে রাখা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা | 12 |
এবার বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন স্পেস এক্স ও টেসলা মোটরসের প্রতিষ্ঠাতা এলন মাস্ক। খবর ডেইলি মেইলের। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সম্পত্তির অঙ্কের ভিত্তিতে জাকারবার্গকে হারিয়ে দিয়েছেন মাস্ক। ওই দিন জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১১১ বিলিয়ন ডলার। তাকে ছাপিয়ে গেছেন এলন মাস্ক। তার সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১৫.৪ বিলিয়ন ডলার। গত সপ্তাহেই জাকারবার্গ, জেফ বেজোসের সঙ্গে সেন্টি বিলিওনেয়ার (১০ কোটি ডলার বা তার বেশি সম্পত্তি) ক্লাবে যোগ দিয়েছিলেন এলন মাস্ক। সপ্তাহ ঘুরতে না ঘুরতে তার মুকুটে নতুন পালক যোগ হলো। সারা দুনিয়ায় ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন আমাজন কর্তা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। আর পরের অবস্থানে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১২৫ বিলিয়ন ডলার। বিডি প্রতিদিন/এমআই | 3 |
দুই বছর পর জেলা প্রশাসকদের (ডিসি) বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। করোনাভাইরাসের কারণে পাঁচ দিন থেকে কমিয়ে তিন দিন হবে এই সম্মেলন।জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'আমি জেলা প্রশাসকদের একটি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিতে চাই, আপনারা কাজ করেন মাঠ পর্যায়ে। প্রতিটি জেলার দায়িত্ব আপনাদের। গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ এবং তাদের স্বাবলম্বী করার জন্য আমরা যে ব্যাপক পল্লি উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছি, সেগুলোকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি।'প্রধানমন্ত্রী বলেন, 'দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের তৃণমূলের মানুষের জীবনমান উন্নত করতে হবে। সেখানেই আমাদের সবচেয়ে বেশি উন্নতি করতে হবে। সেটাই আমি সব সময় বিশ্বাস করি। আমরা ইতিমধ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন, গ্রাম পর্যায়ের যোগাযোগের জন্য রাস্তা থেকে শুরু করে যোগাযোগব্যবস্থা উন্নত করে দিচ্ছি। সেটা আরও ব্যাপকভাবে হবে।'এ সময় মানুষের কল্যাণে সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করার জন্য জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ করেন প্রধানমন্ত্রী। নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করাসহ ২৪ দফা নির্দেশনা জেলা প্রশাসকদের দেন প্রধানমন্ত্রী।করোনাভাইরাস, ভূমি ব্যবস্থাপনা, আইন প্রয়োগ, স্থানীয় সরকারের কার্যক্রম শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, আইসিটি এবং ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভৌত অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়া হবে এই সম্মেলনে।করোনাভাইরাসজনিত নিরাপত্তার স্বার্থে সম্মেলনের আগে জেলা প্রশাসকসহ তাঁদের গানম্যান, ড্রাইভার ও সঙ্গীদের আরটিপিসিআর পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত দুই বিভাগীয় কমিশনার ও পাঁচজন ডিসির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তাঁরা হলেন রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার ডিসি।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান ও চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ভার্চুয়ালি ভাষণ দেবেন ডিসি সম্মেলনে। আগামীকাল বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা রয়েছে। | 6 |
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি এসবের দিকে বেশি নজর দিচ্ছে সরকার। খুব দরকার এগুলোর। সারা দুনিয়া ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে চলতে হলে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। কারিগরি শিক্ষা বাড়ানোর জন্য ট্রেনিং সেন্টারের পাশাপাশি শান্তিগঞ্জে বিটাক হচ্ছে, আরেকটা ট্রেনিং সেন্টার হবে। এক কথায় জনগণকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে সব ধরনের কাজ করবো আমরা। বৃহস্পতিবার (৫ মে) সকালে শান্তিগঞ্জ উপজেলায় দুইমাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশে কাজ করছেন। অনেক কষ্ট করে তারা দেশে টাকা পাঠাচ্ছেন। তাদের কাজকে আমরা সম্মান জানাই। তবুও যদি তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বিদেশ যান তাদের কাজের অভাব হবে না। এজন্য দক্ষ জনবল তৈরীতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কাজ শিখা অনেক সম্মানের বিষয়। এখন দেশে অনেকে প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে মাসে ৩-৪ লাখ টাকা আয় করছে। কি সুযোগ আল্লাহ দিয়েছেন। তবে প্রযুক্তিতে ভালো জিনিসের পাশাপাশি খারাপ জিনিসও আছে সেটা নিজেকেই বেছে নিতে হবে। ভালোকে গ্রহণ করে জীবনকে আলোকিত করতে হবে। মন্ত্রী আরও বলেন, কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে ভুল বুঝায় আমরা নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলি। এটা মোটেও ঠিক না আমরা সবসময়ই আল্লাহর কথা বলি। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের কথা বলি। কারণ এটা আমরা আল্লাহর কাছে শিখেছি। আল্লাহ আমাদের শিক্ষক। তাই নিজের দেশের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকতে হবে। যারা অসম্মান করে কথা বলে তারা অধম। অন্য দেশের চেয়ে আমার দেশ খারাপ নয়। জাপান, আমেরিকা কিংবা সৌদি আরবই হোক। তাদের চেয়ে আমরা খারাপ নই। আমরা আমাদের সম্মান নিয়ে সারা পৃথিবীতে মাথা উঁচু করে আছি। কাজেই আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ওসি খালেদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস প্রমুখ। | 6 |
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে টিকা কার্যক্রম চলছে। এরই মধ্যে দেশে প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে ৭ কোটি ৫০ লাখ ৭০ হাজার ৪৫৪ মানুষ। আর টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন ৭ কোটি ৮২ লাখ ১ হাজার ৬৩৮ জন। সে অনুযায়ী নিবন্ধন করার পর এখনও টিকার জন্য অপেক্ষায় আছেন আরও ৩১ লাখ ৩১ হাজার ১৮৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। দুই ডোজ টিকার আওতায় ৫ কোটি ৩২ লাখ মানুষ এদিকে, দেশে এখন পর্যন্ত ৭ কোটি ৫০ লাখ ৭০ হাজার ৪৫৪ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৩২ লাখ ১১ হাজার ৪৬২ জন। তাদের দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা। অধিদফতর জানিয়েছে, গত সোমবার সারাদেশে ৯ লাখ ৫৫ হাজার ৪৮৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৩৮২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১০৭ জনকে। আর সোমবার ১ লাখ ৫৮ হাজার ৫৬৬ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৬৪ হাজার ৯২২ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৯ লাখ ৫৬ হাজার ১০০ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৫ লাখ ৮ হাজার ১৮৬ জন। বুস্টার ডোজ টিকা নিলেন ১ লাখ ৫৮ হাজার জন দেশে গত সপ্তাহের মঙ্গলবার থেকে করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ১৭৩ জন বুস্টার ডোজ নিয়েছেন। সোমবার রাজধানীসহ সারাদেশে ৪৩ হাজার ৪৩৩ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, সোমবার ঢাকা মহানগরীতে ১২ হাজার ৯৩৬ জনসহ ঢাকা বিভাগে ২০ হাজার ৪৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৯১২ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ১০৯ জন, রাজশাহী বিভাগে ৪ হাজার ৬১৬ জন, রংপুর বিভাগে ৫ হাজার ৩০৫ জন, খুলনা বিভাগে ৬ হাজার ৫৯৪ জন, বরিশাল বিভাগে ১ হাজার ৩৫ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৩৭৮ জন বুস্টার ডোজ নিয়েছেন। এর আগে গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে। বিডি প্রতিদিন/কালাম | 6 |
পার্বত্য চট্টগ্রাম তথা সারা বিশ্বের বৌদ্ধসমাজে লোকোত্তর সাধক সাধনানন্দ মহাথেরোর শততম জন্মদিন আজ। তিনি 'বনভান্তে' নামে সমধিক পরিচিত। ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি শহর থেকে দক্ষিণে মগবান মৌজার মোরঘোনা নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। লোকোত্তর সাধক বনভান্তের পবিত্র জন্মভিটাটি এখন আর নেই। কাপ্তাই হ্রদের পানির নিচে তলিয়ে গেছে! পুণ্যার্থী বৌদ্ধ অনুসারীরা বনভান্তের জন্মভিটার স্মৃতিকে জাগ্রত রাখার লক্ষ্যে ওই স্থানে একটি স্তম্ভ তৈরি করেছেন। হ্রদের পানি যখন হ্রাস পায়, তখন ওই স্তম্ভের চূড়া দেখে বনভান্তের জন্মস্থানকে নির্ণয় করা যায়। রাঙামাটি-কাপ্তাই নতুন সড়কের খুব কাছ থেকে এ স্তম্ভ দেখতে পাওয়া যায়।স্রোতস্বিনী কর্ণফুলী নদীর তীরে ছায়া-সবুজে ঘেরা শান্ত প্রকৃতির মধ্যেই বনভান্তের শৈশব কেটেছে। বনভান্তের গৃহী নাম ছিল রথীন্দ্র চাকমা। শৈশবে তিনি আশপাশের প্রকৃতির মতোই শান্ত ছিলেন। দুরন্তপনার পরিবর্তে তাঁর মধ্যে সব সময় একটা শান্ত ও ভাবুক প্রকৃতি ছিল। একটু বড় হতেই তিনি বাবাকে হারান। পরিবারের বড় সন্তান হিসেবে অনটনের সংসারে মাকে আর্থিক সহায়তার জন্য একসময় রাঙামাটি শহরে এসে দোকানের সহকারীর কাজ নেন। এরই মধ্যে জনৈক গজেন্দ্র লাল বড়ুয়ার সঙ্গে তাঁর পরিচয়, বন্ধুত্ব ও আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়। গজেন্দ্র বড়ুয়াও ছিলেন একজন ধর্মপ্রাণ লোক ও বৌদ্ধধর্মের প্রতি অগাধ বিশ্বাসী। মূলত গজেন্দ্র বড়ুয়ার অকুণ্ঠ সমর্থন ও অনুপ্রেরণা পেয়ে রথীন্দ্র তথা বনভান্তের মনে প্রব্রজ্যা গ্রহণের মতো কঠিন সিদ্ধান্ত নিতে সহজতর হয়েছিল।১৯৪৯ সালে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে চট্টগ্রাম বৌদ্ধবিহারে রথীন্দ্র চাকমা প্রথম প্রব্রজ্যা গ্রহণ করেন। সেখানে তিন মাস কাটানোর পর নির্বাণ মার্গের (দুঃখ থেকে মুক্তির পথ) উপায় সম্পর্কে কোনো ধারণা না পেয়ে তিনি কাপ্তাইয়ের সন্নিকটে ধনপাতায় ফিরে যান। ১৯৪৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় ১২ বছর তিনি গভীর অরণ্যে কঠোর সাধনায় নিমগ্ন ছিলেন। তাঁর সাধনাকালীন কাপ্তাই বাঁধ চালু হলে ধনপাতা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে তাঁকে ওই এলাকা ত্যাগ করতে হয়। পরবর্তীকালে তিনি খাগড়াছড়ির দীঘিনালায় গিয়ে তাঁর সাধনা চালিয়ে যান। গভীর বনে সাধনা করেন বলে তিনি জনসাধারণের কাছে 'বন শ্রামণ' হিসেবে পরিচিতি পান। প্রব্রজ্যা গ্রহণের ১২ বছর পর ১৯৬১ সালের ২৭ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে তিনি উপসম্পদা (ভিক্ষু) গ্রহণ করেন। 'বন শ্রামণ' সাধনাতেই আনন্দ লাভ করেন বলে উপসম্পদা গ্রহণের পর তাঁর নাম রাখা হয় 'শ্রীমৎ সাধনানন্দ ভিক্ষু'। উপসম্পদা গ্রহণের পর তিনি 'বন শ্রামণ' থেকে 'বনভান্তের' নামেই বেশি পরিচিতি পান। ভিক্ষু হওয়ার পর বনভান্তে দীঘিনালায় ১৯৭০ সাল পর্যন্ত অবস্থান করেন। এরপর তিনি প্রথমে দুরছড়ি ও পরে লংগদুর তিনটিলা বৌদ্ধবিহারে অবস্থান করে বৌদ্ধধর্ম প্রচার এবং ধর্মীয় দেশনা দিয়ে সাধারণ মানুষকে অপকর্ম থেকে দূরে থেকে সৎ পথে সমৃদ্ধ হওয়ার উপদেশ িদয়েছেন। ১৯৭৪ সালে রাজপরিবারের পক্ষে প্রয়াত রাজমাতা বিনীতা রায়, বর্তমান চাকমা রাজার মাতা প্রয়াত আরতি রায় ও সদ্ধর্ম উপাসক-উপাসিকাদের অনুরোধে তিনি রাঙামাটির রাজবনবিহারে অবস্থান করতে সম্মত হন। অবশেষে ১৯৭৭ সালের বৈশাখী পূর্ণিমার প্রাক্কালে তিনটিলা থেকে সশিষ্যে রাঙামাটিতে এসে স্থায়ীভাবে থাকা শুরু করেন। ১৯৭৪ সালে তিনটিলায় থাকাকালীন গৌতম বুদ্ধের সময়ে মহাউপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত রীতি অনুসরণ করে প্রথমবারের মতো চরকায় তুলা থেকে সুতা বের করে চব্বিশ ঘণ্টার মধ্যে কাপড় বুনে চীবর তৈরি করে দান করার প্রথা চালু করেন লোকোত্তর সাধক বনভান্তে; যা আজ অবধি বনবিহারের সব শাখায় প্রথা হিসেবে পালন করা হয়ে থাকে। কঠোর সাধনার মাধ্যমে বনভান্তে নিজের অভীষ্ট লক্ষ্য ও ধ্যানের পূর্ণতা লাভ করেছেন। তেমনি মোহপীড়িত মানুষের মুক্তির পথও তিনি আজীবন দেখিয়ে গেছেন। প্রায় সাড়ে তিন দশক ধরে যে বিহারে বনভান্তে অবস্থান করে বৌদ্ধধর্ম প্রচার করেছেন, রাঙামাটির সেই রাজবনবিহার বর্তমানে বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান হিসেবে অধিক পরিচিত। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিসত্তাদের মধ্যে চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যারা বৌদ্ধধর্মাবলম্বী। এ ছাড়া চাক, ম্রো ও খিয়াংদের মধ্যেও অনেকে বৌদ্ধধর্ম অনুসরণ করেন। লোকোত্তর সাধক বনভান্তের আবির্ভাবের আগে পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধধর্মের আচারাদি পালন ও প্রচারণা খুবই সীমিত পর্যায়ে ছিল। সেই সময়ে মূলত মারমা ভিক্ষুগণ বৌদ্ধধর্মকে টিকিয়ে রেখেছিলেন। অন্যদিকে লুরী (তান্ত্রিক)দের মাধ্যমেও সামাজিক ও ধর্মীয় আচারাদি সম্পন্ন করা হতো। পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধধর্ম ব্যাপকভাবে তেমন একটা বিস্তার লাভ করেনি। লোকোত্তর সাধক বনভান্তে ধীরে ধীরে বৌদ্ধধর্মের অন্তর্নিহিত জ্ঞান ও পরিধি সম্পর্কে বিশেষ করে চাকমা সমাজে ছড়িয়ে দিতে শুরু করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, বৌদ্ধদের অন্যতম বড় ধর্মীয় উৎসব 'কঠিন চীবরদান' কোন রীতি ও পদ্ধতিতে উদ্যাপন করা হয়, সে সম্পর্কে চাকমা সমাজ খুব বেশি অবহিত ছিল না। ১৯৭৪ সালে বনভান্তে সেই প্রাচীন রীতি প্রচলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধদের মধে্য অনন্য নজির রচনা করেছেন। বর্তমানে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বনভান্তের অন্তর্নিহিত সম্যক জ্ঞানের পরিধি ছড়িয়ে পড়েছে। বনভান্তে যে সময় প্রব্রজ্যা গ্রহণ করেন, সে সময় পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধদের, বিশেষত চাকমা সম্প্রদায়ের মধ্যে সুনির্দিষ্ট কোনো স্বকীয় বৈশিষ্ট্য ছিল না বললেই চলে। তাঁরা ব্রাহ্মণ্য ধর্ম অনুকরণ করতেন। বিভিন্ন দেব-দেবী পূজার পাশাপাশি পশু বলি, গাঙপূজা, বৃক্ষপূজা ইত্যাদি রীতিতে বিশ্বাসী ছিলেন। সে সময়ে মূলত লুরী (তান্ত্রিক) গণই ধর্মীয় আচারাদিতে প্রধান ভূমিকা পালন করতেন। কিন্তু কালক্রমে সে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বনভান্তের আবির্ভাবের পর পার্বত্য চট্টগ্রামে ধীরে ধীরে বৌদ্ধধর্ম স্বরূপে প্রতিষ্ঠিত হয়েছে। বনভান্তে তাঁর জীবদ্দশায় পার্বত্য চট্টগ্রামে হানাহানি ও নিপীড়নকে কখনোই সমর্থন করেননি। তিনি তাঁর ধর্মীয় দেশনা প্রদানের পাশাপাশি হানাহানি পরিহার করে পারস্পরিক মৈত্রী সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিতেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অন্যায়কে তিনি কঠোর ভাষায় সমালোচনা করে সেসবের প্রতিবাদ করেছেন। বনভান্তের শততম জন্মদিন উপলক্ষে পয়লা জানুয়ারি থেকে রাঙামাটির রাজবনবিহারে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপিত হচ্ছে। লোকোত্তর সাধক শ্রীমৎ সাধনানন্দ মহাথেরো বনভান্তে ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৪ বছর বয়সে ঢাকার স্কয়ার হাসপাতালে পরিনির্বাণ লাভ করেন। ইলিরা দেওয়ান হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক | 10 |
এক যুগ পর লয়েডস লিস্টের তালিকায় ছন্দপতন ঘটল চট্টগ্রাম বন্দরের। ২০২১ সালে বিশ্বের প্রথম ১০০ বন্দরের তালিকায় ৯ ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান দাঁড়িয়েছে ৬৭তম। গত বছর এই অবস্থান ছিল ৫৮তম। এবার চট্টগ্রাম বন্দরের স্থানে ঠাঁই করে নিয়েছে পানামার বালবোয়া বন্দর। সোমবার রাতে ঐতিহ্যবাহী পত্রিকা লয়েডস লিস্টের দেওয়া ১০০ বন্দরের এ তালিকায় এ তথ্য উঠে এসেছে।তালিকায় ২০০৮ সালের পর থেকে টানা ১২ বছর সামনের দিকে এগিয়েছে চট্টগ্রাম বন্দর। ২০০৮ সালে চট্টগ্রাম বন্দর প্রথমবারের মতো ৯৮তম অবস্থানে উঠে আসে। এরপর ধাপে ধাপে বিশ্বের ৪২টি বন্দরকে পেছনে ফেলে ২০২০ সালে ৫৮তম অবস্থান দখল করে চট্টগ্রাম বন্দর। কিন্তু এবার করোনার কারণে পণ্য পরিবহন কমে যাওয়ায় এই ধারাবাহিকতায় ছেদ পড়ল। মূলত পণ্য ওঠানামা ও সেবার মানের ওপর ভিত্তি করে প্রতিবছর বিশ্বের প্রথম সারির ১০০ বন্দরের তালিকা প্রকাশ করে লয়েডস লিস্ট।পত্রিকাটির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে এবার কনটেইনার পরিবহন কমেছে ৮ শতাংশ। তালিকায় বন্দরের সেবার মানও বিবেচনা করা হয়েছে। বন্দরটি দিয়ে কনটেইনারে বৈদেশিক বাণিজ্য কমেছে বলেই তালিকায় পিছিয়েছে এটি।চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ওনারা ইংরেজি ক্যালেন্ডার বিবেচনায় হিসাব করেন, অর্থবছরের নয়। ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী বৈদেশিক বাণিজ্য কমেছে। এর প্রভাব আমাদের বন্দরেও পড়েছে। এখন সবকিছু স্বাভাবিক হয়েছে, ধীরে ধীরে কনটেইনার ও পণ্য পরিবহন বাড়ছে। তাই আগামী বছর আমরা আরও এগিয়ে যাব বলে আশা করছি।চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, করোনার কারণে কনটেইনারে পণ্য আমদানি-রপ্তানি কমে যাওয়াই পিছিয়ে পড়ার প্রধান কারণ। দেশে কলকারখানা বন্ধ ছিল। সবারই আমদানি-রপ্তানি কমেছে।বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী বলেন, গত বছর পোশাকশিল্পের রপ্তানি বাণিজ্য কম হয়েছে। মাঝখানে সারা বিশ্বে লকডাউন ছিল। অনেক ক্রেতা অর্ডার বাতিল করেছে। প্রভাব পড়েছে বন্দরেও।লয়েডস লিস্টের তালিকায় বরাবরের মতো শীর্ষে রয়েছে চীনের সাংহাই। সেরার তালিকায় দ্বিতীয় অবস্থানটি সিঙ্গাপুর পোর্টের। তৃতীয় চীনের নিংবো-ঝওশান। এ ছাড়া চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম ও নবম অবস্থান অর্জন করেছে যথাক্রমে শেনজেন, গোয়াংজু, হংকং পোর্ট, কুইংদাও, তিয়ানজিন পোর্ট। সপ্তম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর। দশমে আছে নেদারল্যান্ডসের রোটারডম বন্দর।এ তালিকায় ২০২০ সালে চট্টগ্রাম বন্দর ৫৮তম। ২০১৯ সালে ৬৪তম। ২০১৮ সালে ছিল ৭০তম।১৭৩৪ সালে প্রতিষ্ঠিত লয়েডস লিস্ট বিশ্বের সবচেয়ে পুরোনো শিপিং-বিষয়ক সংবাদমাধ্যম। ১৭৩৪ সালে লন্ডনের কফি শপের পত্রিকা হিসেবে যাত্রা শুরু হয়েছিল লয়েডস লিস্টের। জাহাজ ও এ-সংক্রান্ত ব্যবসায় বাণিজ্যের নানা খবর ও বিশ্লেষণ নিয়ে দীর্ঘদিন ধরেই আধিপত্য ধরে রাখা প্রতিষ্ঠানটি পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে অনলাইন সংস্করণ চালু করে। | 6 |
সংবাদ প্রকাশের পর নতুন টিনশেড ঘর, টিউবওয়েল, বাথরুম, নতুন জামা কাপড় পেলেন সেই রেশমার পরিবার। আজ রোববার দুপুরে নতুন ঘরে উঠিয়ে দিয়েছেন সিরাজগঞ্জের মামুন বিশ্বাস নামের এক যুবক।এর আগে গত ৪ ডিসেম্বর আজকের পত্রিকায় অনলাইন ভার্সনে 'সামর্থ্য নেই খুপরিঘরই ভরসা' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর সেটি নজরে নেন সিরাজগঞ্জ জেলার যুবক মামুন বিশ্বাস। তিনি তাঁকে একটি নতুন টিনশেড ঘর নির্মাণ করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন। প্রায় লাখ টাকার মতো খরচ করে ২১ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের একটি টিনশেড ঘর, একটি টিউবওয়েল, একটি বাথরুম, বিছানার লেপ-তোশক, কাপড়চোপড় ও এক মাসের খাদ্য সামগ্রী দিয়েছেন তিনি।ফুলবাড়িয়া উপজেলার চকরাধাকাই গ্রামের আবু হানিফার স্ত্রী রেশমা বেগম। দুই কন্যা সন্তান নিয়ে পলিথিন দিয়ে ঘেরা ঝুপড়ি ঘরে বসবাস করতেন রেশমা বেগম। স্বামী অসুস্থ। কোনো কিছু করতে পারেন না। নিজে বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করেন। যে দিন কাজ করতে পারেন, সেদিন পরিবারের মুখে আহার জোটে, না হলে অনাহারে দিনাতিপাত করেন তারা।সামর্থ্য নেই, খুপরিঘরই ভরসা রেশমাররেশমা বেগম বলেন, 'নতুন একটি টিনশেড ঘর আমার কাছে স্বপ্নের মতো, দিনে অন্যের বাড়ি কাজ করে রাতে স্বামী সন্তান নিয়ে আরামে থাকতে পারব, যারা সহযোগিতা করে ঘর করে দিয়েছেন, তাদের জন্য নামাজ পরে দোয়া করব সব সময়।'মামুন বিশ্বাস জানান, রেশমার পলিথিনের ঘরের খবরটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিই, হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় রেশমার জন্য টিনশেড ঘরসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের অনেকটা ব্যবস্থা হয়েছে। | 6 |
প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান আর পাকিস্তানের মসনদে থাকতে পারবেন কি না, তা আজ নির্ধারিত হবে। পাকিস্তানের পার্লামেন্টে আজ রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সংবিধানে বলা আছে, জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সাত দিনের মধ্যে ভোটাভুটি হওয়া বাধ্যতামূলক। সেই বাধ্যবাধকতা মেনেই আজ রোববার ভোটাভুটির দিন ধার্য করা হয়েছে।পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টে বিরোধীদের সংখ্যা বেশি হওয়ায় ফলাফল ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত বিরোধীদের পক্ষে আছে ১৯৯ ভোট। আর সরকারের পক্ষে আছে ১৪২ ভোট।জাতীয় পরিষদে মোট আসন রয়েছ ৩৪২টি। প্রধানমন্ত্রী ইমরানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট প্রয়োজন ১৭২টি। জিও নিউজের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিরোধীদের হাতে রয়েছে ১৯৯টি ভোট।এদিকে গতকাল শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইমরান খান অভিযোগ করে বলেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতেই বিরোধীরা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং অনাস্থা ভোটের নীল নকশা তৈরি করেছে। ভোটের ফল যদি তাঁর বিপক্ষে যায়, তিনি তা মেনে নেবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।অনাস্থা ভোট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, 'যখন পুরো প্রক্রিয়াটিই নিন্দিত, তখন আমি কীভাবে ফলাফল গ্রহণ করতে পারি? গণতন্ত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে, কিন্তু এই যোগসাজশের পরে কোনো নৈতিক মূল্যবোধ অবশিষ্ট থাকে?'তাঁর বিরুদ্ধে আনীত অনাস্থা ভোটকে তিনি 'শাসন পরিবর্তনের' প্রচেষ্টা উল্লেখ করে বলেছেন, 'আমাকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপটি যুক্তরাষ্ট্র কর্তৃক আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে স্পষ্ট হস্তক্ষেপ।'এদিকে ইমরানের বিরুদ্ধে অভিযোগ এনে দেশটির বিরোধী দলগুলো বলছে, ইমরান খান করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশটির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হয়েছেন, তাঁর সরকারকে আরও স্বচ্ছ ও জবাবদিহিপূর্ণ করার প্রতিশ্রুতি পূরণেও ব্যর্থ হয়েছেন এবং এ কারণেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। | 3 |
দখল-দূষণে হারিয়ে যাচ্ছে ঢাকার পুকুর ও জলাধার। ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত গত ৩৩ বছরে নিশ্চিহ্ন হয়ে গেছে ঢাকার এক হাজার ৯০০ সরকারি-বেসরকারি পুকুর ও জলাধার। শুধু পুকুর নয়- খাল, বিল, জলাধার হারিয়ে যাওয়ায় রাজধানীতে প্রকট হচ্ছে জলাবদ্ধতার সমস্যা। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) এক সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত সাড়ে তিন দশকে হারিয়ে গেছে ঢাকার ১০ হাজার হেক্টরের বেশি জলাভূমি, খাল ও নিম্নাঞ্চল। জলাশয় ভরাটের এ প্রবণতা অব্যাহত থাকলে ২০৩১ সাল নাগাদ ঢাকায় জলাশয় ও নিম্নভূমির পরিমাণ মোট আয়তনের ১০ শতাংশের নিচে নেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে বলা হয়েছে, ১৯৭৮ সালে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় জলাভূমির পরিমাণ ছিল দুই হাজার ৯৫২ হেক্টর এবং নিম্নভূমি ১৩ হাজার ৫২৮ হেক্টর। একই সময়ে খাল ও নদী ছিল দুই হাজার ৯০০ হেক্টর। রাজধানীর বৃষ্টির পানি এসব খাল দিয়েই পড়েছে নদীতে। ২০১৪ সালে ঢাকা ও আশপাশে জলাভূমি কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৫ হেক্টর, নিম্নভূমি ছয় হাজার ১৯৮ হেক্টর এবং নদী-খাল এক হাজার দুই হেক্টর। অর্থাৎ ৩৫ বছরে জলাশয় কমেছে ৩৪ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ের ব্যবধানে নিম্নভূমি কমেছে ৫৪.১৮ এবং নদী-খাল ৬৫.৪৫ শতাংশ। | 6 |
নগর ডিবির সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকে খুলনায় আবাসিক হোটেল থেকে নারী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, বাগেরহাটের মোংলা থেকে ভুক্তভোগী নারী তার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য খুলনায় আসেন। রাতে থাকার জন্য নগরীর সুন্দরবন হোটেলের ১৩ নম্বর রুম বুকিং করেন তিনি।মঙ্গলবার রাত ২টার পর ডিবির সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ওই রুমে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে দেয়।পরে ভুক্তভোগীর করা মামলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। | 6 |
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মনে করেন আমেরিকা তাদের নিজেদের আত্মরক্ষার জন্যই বৈধভাবে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই সাক্ষাৎকারে আরও বলেন, জেনারেল সোলাইমানির হত্যার পরেও ইরানের আচরণে তিনি কোনও পরিবর্তন দেখছেন না। ফারহান বলেন, "ইরানের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য আসছে সেগুলো ইতিবাচক তবে আমি তাদের প্রতি আবারও আহ্বান জানাব যে, তারা এমন আচরণ করবেন যা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করে।" বিডি প্রতিদিন/কালাম | 3 |
লিভারের রোগগুলো সাধারণত প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। বেশির ভাগ ক্ষেত্রে রোগ বেড়ে গেলে তার লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায়। লিভারে প্রদাহ হলে লিভার ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। লিভার আমাদের শরীরের পাওয়ার হাউস। তাই এটি ক্ষতিগ্রস্ত হলে শরীরের শক্তি কমে যায়, মানুষ অল্পতেই দুর্বল ও হাঁপিয়ে ওঠে, আগের মতো সাধারণ কাজ করতে পারে না, ক্ষুধামান্দ্য শুরু হয় ও ওজন কমে যায়। পরের ধাপে লিভার আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং শরীরে জন্ডিস দেখা দেবে। একপর্যায়ে বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হলে শরীর হলুদ হয়ে যাবে এবং হাত-পায়ে পানি আসবে। রক্ত বমি হলে মনে করা হয় সেটি লিভার সিরোসিসের লক্ষণ। এরপর সতর্ক না হলে এবং চিকিৎসা না করালে লিভার ক্যানসার হতে পারে। তাই লিভারের রোগের লক্ষণ জানা থাকা খুবই জরুরি।নিশ্বাসে দুর্গন্ধঅনেক সময় মুখের স্বাস্থ্য ভালো থাকার পরও যদি আপনার নিশ্বাসের সঙ্গে দুর্গন্ধ বের হয় তাহলে মনে করতে হবে আপনার লিভারের কোনো সমস্যা আছে।অ্যালার্জিজনিত উপসর্গলিভার ভালো থাকলে যেসব অ্যান্টিবডি তৈরি হয়, সেগুলো অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলোকে ধ্বংস করে। কিন্তু লিভারের কার্যক্ষমতা কমে গেলে দেহ অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলোকে জমা করতে থাকে। এর প্রতিক্রিয়ায় আবার দেহ হিস্টামিন উৎপাদন করতে থাকে। অতিরিক্ত হিস্টামিন উৎপাদন হলে আবার চুলকানি, ঝিমুনি এবং মাথাব্যথা হতে পারে।অবসাদ বা ক্লান্তি লেগে থাকাদেহে টক্সিন জমা হলে মাংসপেশির টিস্যুর বিপাকীয় প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়। এ থেকে ব্যথা, শারীরিক অবসাদ ও মেজাজ খিটখিটে হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে।অতিরিক্ত ঘাম বের হওয়াবেশি বেশি কাজ করার কারণে লিভারের কার্যক্ষমতা কমে যায় এবং সেটি উত্তপ্ত হয়ে ওঠে। তখন লিভার দেহের অন্যান্য অঙ্গেও তাপ ছড়িয়ে দেয় এবং অতিরিক্ত ঘাম বের করার মাধ্যমে লিভার নিজেকে ঠান্ডা করে।ব্রণ বা র্যাশ দেখা দেওয়ালিভারে জমা হওয়া টক্সিন দেহে হরমোনের ভারসাম্য নষ্ট করতে শুরু করে। এ থেকে ত্বকে ব্রণ সৃষ্টি হতে পারে।এর বাইরে লিভারে চর্বি বেশি জমা হলে ধীরে ধীরে লক্ষণগুলো প্রকাশ পায়। প্রথম দিকে পেটের ডান দিকে ওপরে যে ফ্যাটি লিভার থাকে, সে অংশে একটু একটু ব্যথা হয় ও পেটটা একটু ভারী ভারী লাগে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে দেখা যায়, প্রথমে শুধু লিভারে চর্বি জমা থাকে। পরে বেশি চর্বি জমার ফলে লিভারে প্রদাহ দেখা দেয়।লেখক: অধ্যাপক ও ডিভিশন প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আঞ্চলিক পরামর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থাস্বাস্থ্যসম্পর্কিত আরও পড়ুন:সাইনোসাইটিসআমার সন্তান যেন থাকে দুধে-ভাতেমাথার ত্বক ও চুলের যত্নগর্ভকালীন ডায়াবেটিসকিডনির এক নীরব ঘাতককেন লিচু খাবেনপ্রচুর পানি, তরল খাবার ও স্যালাইন খেতে হবেমাইগ্রেনের ব্যথা হলেঅনুষ্ঠানে ডায়াবেটিসের রোগীদের সতর্কতা | 4 |
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের রাজৈরের ৬টি ইউপিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন ৬টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪১ জন, সংরক্ষিত নারী আসনে ৬২ জন, সাধারণ সদস্য পদে ১৭১ জন মনোনয়নপত্র জমা দেন।এর মধ্যে কমদবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইশিবপুর ইউপিতে চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দেন। হরিদাসদী-মহেন্দ্রদী ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।বাজিতপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন। পাইকপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন এবং কবিরাজপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। ৬টি ইউপিতে মোট ৫৫টি কেন্দ্রের ২৪৮টি বুথে ভোট নেওয়া হবে।এসব ইউপিতে মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৩১০ জন এবং নারী ভোটারের সংখ্যা ৪২ হাজার ২৮ জন। | 6 |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। এ পরিস্থিতিতে বেশি প্রয়োজন দেশপ্রেম ও ধৈর্যের। আজ সোমবার দুপুরে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক ঢাকা সিটি করপোরেশন মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশে সংকট চলছে। এই যে রাজনৈতিক সংকট, এই সংকটে খুব বেশি প্রয়োজন সাহসের, খুব বেশি প্রয়োজন ধৈর্যের, খুব বেশি প্রয়োজন দেশপ্রেমের। সাদেক হোসেন খোকার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, 'এত জনপ্রিয় একজন মানুষ, এত দেশপ্রেমিক একজন মানুষ, এত সহনশীল একজন মানুষ আমি আমার জীবনে কম দেখেছি।' সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তিনি সাহসী বীর ও রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ছিলেন, গেরিলা ছিলেন। মাটি থেকে উঠে আসা মানুষ ছিলেন। সাদেক হোসেন খোকা মানুষের কল্যাণে কাজ করেছেন এবং জনগণের নেতা ছিলেন বলে উল্লেখ করেন ফখরুল। মির্জা ফখরুল বলেন, 'তিনি আমাকে বলেছিলেন, কখনো ম্যাডামকে ছেড়ে যাবেন না, ম্যাডামের সঙ্গে থাকবেন। এই কথাগুলো নিয়ে আমরা পথ চলছি। তিনি আমার বয়সে ছোট হলেও আমি মনে করি, তিনি আমার নেতা ছিলেন। তাঁর আদর্শকে আমি ধারণ করি, সেভাবে চলার চেষ্টা করি এখন।' সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে তাঁর জীবনীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র 'গেরিলা থেকে জননেতা' প্রদর্শিত হয়। এ ছাড়া প্রেসক্লাব মিলনায়তনে খোকার ওপর দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাদেক হোসেন খোকা মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির নেতা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিএনপির সেলিমা রহমান প্রমুখ। | 9 |
জিনেদিন জিদানের ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পথে বাধা হয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন স্ত্রী ভেরোনিক জিদান। ম্যানচেস্টারের জীবনযাত্রা পছন্দ না হওয়ার কারণে মূলত বেঁকে বসেছেন ভেরোনিক। তবে স্ত্রীর কারণে পছন্দের দলে যেতে না পারার তালিকায় শুধু জিদানই নন, আছেন এই সময়ের অনেক সেরা তারকাও। তেমনই কয়েকজনকে নিয়ে এই আয়োজন। সার্জিও রামোস (ম্যানইউ)পিএসজিতে নয়, সার্জিও রামোস যেতে পারতেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তাঁকে পেতে উন্মুখ ছিল 'রেড ডেভিল'রাও। তবে রামোসের ম্যানইউতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান তাঁর স্ত্রী টিভি উপস্থাপক পিলার রুবিও। নিজের ও পরিবারের উন্নত জীবন-যাপনের লক্ষ্যে তিনি ম্যানচেস্টারের বদলে প্যারিসকেই বেছে নিতে বলেন রামোসকে। লেভানডফস্কি (পিএসজি)নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে দলে টানার আগে ফরাসি ক্লাব পিএসজি কিনতে চেয়েছিল রবার্ট লেভানডফস্কিকে। ২০১৭ সালে তাঁকে নেওয়ার জন্য বেশ ভালোভাবেই মাঠে নেমেছিল পিএসজি। কিন্তু তবে লেভার পুষ্টিবিদ স্ত্রী আনা বাধা হয়ে দাঁড়াতে আর প্যারিসে যাওয়া হয়নি লেভার। তাঁকে থেকে যেতে হয় বায়ার্নেই। স্ত্রীর কারণে পিএসজিতে না যাওয়ার কথা স্বীকারও করেছেন এই পোলিশ তারকা। অলিভিয়ের জিরু (এভারটন)২০১৭ সালে এভারটনের প্রস্তাবটা অলিভিয়ের জিরুর টেবিলেই ছিল। সেখানে গেলে খেলার সুযোগও অনেক বেশি পেতেন। কিন্তু শেষ পর্যন্ত এভারটনে যাওয়া হয়নি এই ফরাসি তারকার। এরপর এভারটনের তখনকার কোচ স্যাম অ্যালডেরিক সন্দেহ পোষণ করে বলেছিলেন, হয়তো স্ত্রী জেনিফার না চাওয়াতে জিরুর এভারটনে যাওয়া হয়নি। মাউরো ইকার্দি (নিউক্যাসেল)মাউরো ইকার্দির স্ত্রী ওয়ান্ডা নারা ফুটবল জগতের আলোচিত নাম। মাঠের বাইরে ইকার্দির অনেক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাঁর। সম্প্রতি ধনী ক্লাবের তালিকায় নাম ওঠানো নিউক্যাসেল ইকার্দিকে পিএসজি থেকে নিয়ে আসার পরিকল্পনা করেছিল। তবে গুঞ্জন আছে, ওয়ান্ডার অনীহার কারণে নিউক্যাসেলকে না বলতে হয়েছে ইকার্দির। থমাস মুলার (ম্যানইউ)স্ত্রীর কারণে ম্যানইউতে যেতে না পারা আরেকটি থমাস মুলার। ২০১৫ সালে লুই ফন গাল এই জার্মান স্ট্রাইকারকে দলে ভেড়াতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী লিসার বাধা হয়ে দাঁড়ানোয় আলোর মুখ দেখেনি সেই চুক্তি। ফন গাল বলেছেন, '২০১৫ সালে এই চুক্তি সম্ভব হতো, যদি তার (মুলার) স্ত্রী আরেকটু উদারতা দেখাত।' | 12 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ সমৃদ্ধির উপর জোর দিয়েছে, গণতন্ত্র আছে বলেই এ সমৃদ্ধি হচ্ছে।মঙ্গলবার নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশিদ কিরণের পক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্লাহ, চৌমুহনী, পৌর মেয়র আকতার হোসেন ফায়সালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। বিকল্প কোন পথে আমরা ক্ষমতা চাই না। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। ওবায়দুল কাদের আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সন্মানিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, কাজ যারা করেছে তাদের ভুল হতে পারে। যদি কোন নেতা-কর্মীর আচরণে কষ্ট পেয়ে থাকেন তাদের ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ভুল সংশোধন করবো, অতীতের ভুল থেকে শিক্ষা নেবো। আগামীবার নির্বাচিত হলে প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হবে। এখানকার যানজট নিরসনে ফ্লাই ওভার নির্মাণ করা হবে। | 9 |
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর রহমান চন্দনকে পদোন্নতি দিয়ে দলের সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) করা হয়েছে। শুক্রবার এ সংক্রান্ত একটি চিঠি বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে দেয়া হয়েছে। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
গ্রেড ভিত্তিতে বিসিসিআই সদ্য চুক্তিবদ্ধ ক্রিকেটারদের যে তালিকা প্রস্তুত করেছে সেখানে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার অবস্থান দেখে চূড়ান্ত হতাশ মাইকেল ভন। বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে জাদেজার পার্থক্য একদমই মানতে নারাজ সাবেক এই ইংলিশ অধিনায়ক। এই ঘটনা রবোন্দ্র জাদেজার মতো ক্রিকেটারের জন্য চূড়ান্ত অপমানজনক বলে মনে করেছেন তিনি। এই মর্মে জাদেজাকে কোহলির পর ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন ভন। অস্ট্রেলিয়া সফরে সিডনিতে তৃতীয় টেস্টে আঙুলে চোট পেয়ে সাময়িক বাইশ গজ থেকে দূরে ছিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আইপিএলের মধ্যে দিয়ে বাইশ গজে প্রত্যাবর্তন ঘটেছে তার। সেখানে চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় ম্যাচে জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তিনি। কেবল কৃপণ বোলিং করাই নয় (৪ ওভারে ১৯ রান), তার সহজাত ফিল্ডিং দক্ষতায় পাঞ্জাবের দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন জাদেজা। শুক্রবার (১৬ এপ্রিল) জাদেজার পিন-পয়েন্ট থ্রোতে রানআউট হয়ে ডাগআউটে ফিরতে হয়েছে পাঞ্জাব অধিনায়ক কেএল রাহুলকে। পাশাপাশি ব্যাকওয়ার্ড পয়েন্টে দুরন্ত ক্যাচে ক্রিস গেইলকে তালুবন্দি করেছেন জাদেজা। সম্প্রতি জাতীয় দলের একমাত্র ক্রিকেটার হিসেবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে প্রোমোশন হয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। 'বি' থেকে 'এ' গ্রেডে উন্নীত হয়েছেন এই অলরাউন্ডার। অক্টোবর ২০২০-সেপ্টেম্বর ২০২১ বর্ষের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় অবনতি ঘটেছে ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার এবং চায়নাম্যান কুলদীপ যাদবের। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 12 |
সীমিত ওভারের ক্রিকেটে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে লেজের দিকে ব্যাটসম্যানদের নিয়ে রান তাড়া করে ম্যাচ বের করে আনাই ফিনিশারদের মূল কাজ। আধুনিক ক্রিকেটে এই 'ফিনিশার' শব্দটা সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন মাইকেল বেভান। তিনিই জানালেন রান তাড়া করে ম্যাচ জেতার কৌশল।ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে একজন ফিনিশারের অবদান নিয়ে নতুন করে কিছু বলার নেই। যিনি নির্দিষ্ট এই কাজটি দিনের পর দিন করে সফল হয়েছেন, দলকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন, সেই বেভানই সবচেয়ে ভালো বলতে পারবেন এটি নিয়ে। রান তাড়া করে ম্যাচ জেতার পাঁচটি উপায় বাতলে দিয়েছেন কিংবদন্তি এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান।বেভান বলছেন সবার আগে প্রতিটি পজিশনে যোগ্য ব্যাটসম্যানকে বেছে নেওয়া । ইনিংসের শুরু, মাঝে ও শেষে উইকেট আর রানের কথা মাথায় রেখে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়া। এ দুই উপায়ের সঙ্গে ব্যাটসম্যানকে রানিং বিটুইন দ্য উইকেট ও চার-ছয় হাঁকানোর সমান দক্ষতা থাকতে হবে।তবে চার-ছয় মারার ব্যাপারে কোন কোন দিক বিবেচনায় নিতে হবে, বেভান মনে করিয়ে দিয়েছেন সেই কথাও। তাঁর মতে, উইকেটের চরিত্র, ম্যাচের পরিস্থিতি, ফিল্ডিং পজিশন আর নিজের শক্তির জায়গা-এই সবকিছুর সমন্বয় করেই ব্যাটসম্যানকে চার কিংবা ছয় মারার সিদ্ধান্ত নিতে হবে।এই চারটি উপায় কাজে লাগানোর পরও সব সময় ম্যাচ জেতা যায় না। বেভানের চোখে পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে, ইনিংস শেষে ব্যাটসম্যান হিসেবে ম্যাচ জেতেন কিংবা হারেন, স্বস্তি নিয়েই মাঠ ছাড়তে হবে। বেভান অবশ্য তাঁর ক্যারিয়ারে বেশির ভাগ সময় ম্যাচ জিতেই ফিরেছেন।বেভানের শুরুটা ১৯৯৬ সালে। সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের করা ১৭৩ রান তাড়া করতে নেমে একসময় অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৮। দলের এই ব্যাটিং বিপর্যয়ে শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে ৭৮ রানের এক অতিমানবীয় ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন বেভান।পরের গল্পটা শুধু নিজেকে ছাপিয়ে যাওয়ার। ২০০৭ সালে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে যখন অবসর নিয়েছিলেন ওয়ানডেতে, তখন ৫০-এর বেশি গড় ছিল শুধু বেভানেরই।বেভানই তাই ভালো বলতে পারবেন কীভাবে প্রতিপক্ষকে 'ফিনিশ' করে আসতে হয়! | 12 |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেশি দামে করোনার টিকা কিনে সরকার নতুন লুটপাট শুরু করেছে। করোনার টিকা আমদানির মধ্য দিয়ে লুটপাটের আরেক উৎসব চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। বিএনপি মহাসচিব বলেন, 'এ দেশে আইনের শাসন নেই। দেশে ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতেও রাষ্ট্রের টাকা মেরেছে। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুপরিকল্পিত ভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।' বর্তমান সরকার বিএনপি নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায় জানিয়ে ফখরুল বলেন, 'এজন্য তারা বিভিন্ন সময় মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। বাংলাদেশের মানুষ সংগ্রামী। তারা সংগ্রাম করে দেশে ফের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।' ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। | 9 |
লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ নেতা সজিব হত্যা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা মাসুদ আলম চিকিৎসাধীন অবস্থাায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলারমো. শাখাওয়াত হোসেন। এর আগে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন সহিংসতায় ইছাপুর ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ আলম আহত হন। ওই দিনের সহিংসতায় নিহত সজিব হত্যা মামলায় প্রধান আসামি করার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ হেফাজতে থাকা অবস্থাাতেই হাসপাতালে তিনি মারা গেলেন। জেলা কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন জানান, ৩০ নভেম্বর সজিব হত্যা মামলার আসামি মাসুদ আলমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তখনও তিনি গুরুতর আহত ছিলেন। পরে ১ ডিসেম্বর চিকিৎসার জন্য প্রথমে সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থাার অবনতি হওয়ায় ওইদিন রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সজিব হত্যা মামলার প্রধান আসামি ছিলেন মাসুদ আলম। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে ৩০ নভেম্বর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর বাইরে কিছুই জানা নাই। স্থানীয় সূত্র জানায়, ২৮ নভেম্বর তৃতীয় দফায় ভোটের দিন দুপুরে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র মাঠে মেম্বার প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষকালে গুরুতর আহত হন সজিব। ওদিন সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা নেওয়ার পথে চাঁদপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন সজিব হোসেনের বোন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাসুদ আলমকে প্রধান আসামিসহ ওই ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান আমির হোসেন খানসহ ২২ জনের নামোল্লেখ করে আরও ২০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। | 6 |
প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে। তাকে এরইমধ্যে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানা গেছে। মাসখানেক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৯২ বছর বয়সী এই গায়িকা।এরপর গত ৯ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার নিউমোনিয়াও ধরা পড়ে। সেখানেই আইসিইউতে চিকিৎসা নিতে থাকেন তিনি। চিকিৎসকরা তখন বলছিলেন , তার শরীরিক অবস্থা অপরিবর্তিত। খবর আনন্দবাজারের শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছে, লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে। হাসপাতালটির চিকিৎসক প্রতীত সমদানি বলেন, গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউতেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। কিছুদিন আগে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসাও করানো হয়। এরপর থেকে বাড়িতেই থাকতেন তিনি। বাড়িতে প্রায়ই তাকে অক্সিজেন ব্যবহার করতে হত। সাত দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয় তৃপ্ত করে চলা ভারতীয় সংগীতের এই জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন। কিন্তু তার সংগীত ভারত ছাপিয়ে তাকে পৌঁছে দেয় বিশ্বসংগীতের দরবারে।তিনি নানা ভাষায়, নানা ভাষার ছবিতে গান করেছেন। গেয়েছেন বাংলায়ও। সংগীতজীবনে ৩০ হাজারের বেশি গান করেছেন তিনি। | 2 |
কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় সোহান (১৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০-এ। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, সোহানের শরীরের ৫০ ভাগই পুড়ে গিয়েছিল। বিডি প্রতিদিন/ফারজানা | 6 |
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়াকে যুদ্ধ থেকে ফিরে আসার আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক টুইটে গুতেরেস বলেন, প্রেসিডেন্ট পুতিন, মানবতার স্বার্থে আপনার সেনাবাহিনীকে রাশিয়ায় ফিরিয়ে নিন। এ সংঘাত এখন অবশ্যই বন্ধ করতে হবে। এ আহবান জানানোর ১ ঘণ্টা আগে টুইট করে তিনি পুতিনকে অনুরোধ করেন, শান্তিকে একবার সুযোগ দিন। অনেক মানুষ ইতোমধ্যেই মারা গেছে। | 3 |
রাশিয়া আগামী ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে বলে 'স্পষ্ট আশঙ্কা' দেখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে। এদিকে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ শুক্রবার একটি উন্মুক্ত বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার। ইউক্রেন সংকট নিয়ে সম্প্রতি আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোর সদস্য করা হবে না-যুক্তরাষ্ট্রের কাছে এ প্রতিশ্রুতি চায় রাশিয়া। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ দাবি নাকচ করেন। ওই দিনই রাশিয়া বলে, সংকট সমাধানের আশা কম। তবে আলোচনার দরজা খোলা আছে। যুক্তরাষ্ট্র তাদের দাবি নাকচ করে দেওয়ার পরও রাশিয়ার কর্মকর্তারা বলেন, এখনো আলোচনা করে সংকট নিরসন সম্ভব। তবে এর মধ্যে জো বাইডেন স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো শিগগির ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ করার ব্যাপারে সেনাবাহিনীকে সবুজ সংকেত দেবেন। হোয়াইট হাউস বলছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে বাইডেনের এই মন্তব্যে প্রশাসনের কর্মকর্তাদের উদ্বেগ আরও বেড়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হরনে বলেন, প্রেসিডেন্ট বাইডেন বলেন, 'আগামী ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরুর 'স্পষ্ট আশঙ্কা' রয়েছে। তিনি এটা প্রকাশ্যে বলেছেন এবং বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে আমরা নিজেরাও সতর্ক করে আসছিলাম।' ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে একটি সম্মিলিত কৌশল ঠিক করার লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো। এই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় গত সোমবার ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যসহ ইউরোপের মিত্রদেশগুলোর নেতাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ন্যাটোর মহাসচিব স্টলটেনবার্গ বিবৃতি দিয়ে বলেন, এই সামরিক জোট তার মিত্রদের রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। ইউরোপের পূর্বাঞ্চলের মিত্রদের রক্ষায় সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টি এ পদক্ষেপের অন্তর্ভুক্ত। যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস বিবৃতি দিয়ে বলেন, ইউক্রেন সীমান্তে এক লাখ রুশ সেনা মোতায়েন করা হয়েছে। ইউক্রেনকে নিশানা করে অন্যান্য অস্থিতিশীল কর্মকাণ্ড চালাচ্ছে রাশিয়া। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশটি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও জাতিসংঘ সনদের প্রতি স্পষ্ট হুমকি তৈরি করছে। এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিল জার্মানি। গতকাল জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায়, তবে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর ফলে ইউরোপে গ্যাস রপ্তানিতে যে পাইপলাইন বসানো হয়েছে, সেই নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালুর কাজ পিছিয়ে যেতে পারে। সম্প্রতি ইউক্রেনের পূর্ব সীমান্তে এক লাখের মতো রুশ সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে ইউক্রেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। কিয়েভ ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মস্কো। তবে মস্কো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে। | 3 |
নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার রামকৃষ্ণপুর চিনির বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের 'ইমো' ব্যবহারকারীদের ইমো হ্যাক করে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারনার মাধ্যমে কৌশলে টাকা হাতিয়ে নিয়ে আসছিল চক্রটি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইমো হ্যাকিং চক্রের এই ৫ সদস্যকে গ্রেফতার করে র্যাব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 6 |
জুঁই ফুলের মতো ধবধবে সাদা সুগন্ধি চালের ভাত, খাসির মাংস আর সঙ্গে ডুবো তেলে ভাজা পাঁপড়! দিনাজপুরে গেলে এ দৃশ্য চোখে পড়বে বাড়ি থেকে রেস্তোরাঁ- সব জায়গায়। বাড়িতেই শুধু নয়।পুরোনো ঝাঁকড়া বটের নিচে বসা ছোট ছোট দোকানে ভাজা হয় মুগের পাঁপড়। ওপরে ছিটিয়ে দেওয়া হয় হালকা ঝাল বিট লবণ। খাওয়া হয় সাবধানে, যাতে ভেঙে না যায়। পুরো বছর এ দৃশ্য দেখা যায় এ জেলার গ্রামগঞ্জের প্রায় প্রতিটি হাটবাজারে। আর মেলায় তো কথাই নেই। দিনাজপুর জেলার মেলাগুলো যেন পাঁপড়ের দোকান ছাড়া জমে ওঠে না। পাঁপড় দিনাজপুর অঞ্চলের খাদ্যসংস্কৃতির আইফেল টাওয়ার।দিনাজপুর শহরে বাসা হওয়ায় রেল বাজার হাটে যাওয়ার পথে বাহারি আর বিভিন্ন আকারের পাঁপড় তৈরির দৃশ্য ছিল অতিপরিচিত। কোথাও ঘুরতে যাওয়া কিংবা স্কুলের টিফিনে একটি আধুলি কিংবা ১ টাকার কয়েন দিয়ে বড় একখানা পাঁপড় কিনে তা অল্প অল্প করে অতি সাবধানে ভেঙে খাওয়ার দৃশ্য এখনো শৈশবকে মনে করিয়ে দেয়। সরু সুগন্ধি চাল, লিচু আর কাটারিভোগ চালের চিড়ার পাশাপাশি দিনাজপুরের পাঁপড়ের চাহিদা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও তৈরি হয়েছে। শহরের চকবাজার, নতুনপাড়া, বাসুনিয়াপট্টি, চুড়িপট্টি, রাজবাড়ি, গুঞ্জাবাড়ি, ফকিরপাড়া, বড় বন্দরসহ বিভিন্ন এলাকায় তৈরি হয় পাঁপড়। সাধারণত মসুর, ছোলা, মাষকলাই, চাল, আলু ইত্যাদির গুঁড়ো ও খামি থেকে এটি বানানো হয়। তবে দিনাজপুরের মুগ ও খেসারির ডাল এবং বেসনের পাঁপড় বেশ বিখ্যাত। সারা দেশের নিরামিষাশীদের মধ্যে মুগ ডালের পাঁপড়ের চাহিদা ব্যাপক। মূল উপাদান ডাল হলেও পাঁপড়ের স্বাদে বৈচিত্র্য আনতে খামিরের সঙ্গে জিরা, মরিচ, বাদাম কিংবা কালিজিরা মেশানো হয়।দক্ষিণ ভারতের এই খাবার দিনাজপুরে কীভাবে প্রচলিত হলো, তার বিভিন্ন গল্প শোনা যায় লোকমুখে। এটাও জানা যায়, দিনাজপুরের রাজপরিবারের খাদ্যতালিকায়ও ছিল মুগের পাঁপড়। ফলে এই অঞ্চলে পাঁপড়ের ইতিহাস যে কয়েক শ বছরের পুরোনো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাঁপড় দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা গেলেও এখন পাঁপড় মুখরোচক নাশতার অন্যতম অনুষঙ্গ। শরতের স্নিগ্ধ বিকেলে হোক বা দুরন্ত শীতের দিন, চায়ের সঙ্গে পাঁপড় ভাজা কিংবা পাঁপড় ভেঙে দিয়ে মুড়িমাখা অথবা এমনি এমনি ভাজা পাঁপড় খাওয়া এক অন্য আবেশ তৈরি করে।দিনাজপুরের পাঁপড় এখন ঢাকায়ও পাওয়া যায়। বিভিন্ন সুপারস্টোরে তো বটেই, বড় মুদি দোকানেও কেজি হিসেবে বিক্রি হয় এটি।দরদামমুগের পাঁপড় প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা আর মাষকলাই এবং অন্যান্য ডালের পাঁপড় ১১০ থেকে ১৩০ টাকা দামে বিক্রি হয়। ঢাকায় এর দাম কিছুটা বেশি। | 4 |
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ধর্ষণ মামলার আসামি মীর লিয়াকত আলী কারাবন্দি থেকেই আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন। ২০১৭ সালে কোলা ইউনিয়ন পরিষদের কক্ষে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ধর্ষণের ঘটনার ৯ মাস পর ওই ছাত্রীর মা সিরাজদীখান থানায় মামলা করেন। সেই মামলার প্রধান আসামি মীর লিয়াকত আলী। নৌকার মনোনয়ন দেওয়ার বিষয়ে সিরাজদীখান থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, 'মীর লিয়াকত আলী জেলে রয়েছেন। তার পক্ষে আমাদের কাছে সিভি পাঠানো হয়। উপজেলা থেকে যে কজন নৌকার মনোনয়ের জন্য আবেদন করেছেন, সবার আবেদন জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়। এখান থেকে কারও নাম বাদ দেওয়ার এখতিয়ার আমাদের নেই। জেলা আওয়ামী লীগ যাকে ইচ্ছা বাদ দিয়ে নাম কেন্দ্রে পাঠায়। মীর লিয়াকত আলীর নামটি তারা কেন্দ্রে পাঠিয়েছেন।' এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বলেন, মীর লিয়াকত আলী কোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য। তিনি বর্তমানে একটি মামলায় অভিযুক্ত হয়ে জেলে আছেন। তবে অভিযোগটি বিচারাধীন। তার পক্ষে তার ছেলে চতুর্থ ধাপের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন জমা দেন। আমরা অন্যদের সঙ্গে তার নামের তালিকাটিও কেন্দ্রে পাঠাই এবং সেখানেও আমরা উল্লেখ করে দেই যে, তিনি বর্তমানে জেলে আছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ তাকে কোলা ইউনিয়নে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে নাম ঘোষণা করেছে। কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কপাসের বলেন, ধর্ষণের ৯ মাস পর স্কুলছাত্রীর মা সিরাজদীখান থানায় মামলা করেন। চেয়ারম্যান সেই মামলায় অনেক দিন পলাতক থাকার পর আড়াই মাস আগে হাজিরা দিতে গেলে আদালত তাকে জেলে পাঠান। | 6 |
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক ওয়ার্ডবয়কে মারধর করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আকতারুল করিম রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় রুবেলসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধেও শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওয়ার্ডবয় মো. মনির হোসেন। রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও এনেছেন তিনি। মামলার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মওদুত হাওলাদার গণমাধ্যমকে জানান, আকতারুল করিম রুবেল নামে এক ব্যক্তিকে শাহবাগ থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মনির হোসেনের কাছে চাঁদা দাবি ও তার উপর হামলা করার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী এ বিষয়ে মামলা দায়ের করেছেন। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। বিডি-প্রতিদিন/শফিক | 1 |
রাজধানীর উত্তরার শিনশিন জাপান হাসপাতালে সবুজ ট্রিজ (৩৫) নামের একজন করোনা রোগীর ছুরিকাঘাতে দুজন নার্স ও একজন ওয়ার্ড বয় আহত হয়েছে। তাঁরা হলেন নার্স কাকলী (৩৫), মিতু (২৪) ও ওয়ার্ড বয় সাগর (২৫)।উত্তরা ১১ নম্বর সেক্টরের শিনশিন জাপান হাসপাতালের করোনা ওয়ার্ডে বৃহস্পতিবার (২২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।আহত তিনজনেরই অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। তাঁদের মধ্যে দুই নার্সের অবস্থা আশঙ্কাজনক এবং তাঁরা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে ওয়ার্ড বয়ের অবস্থা শঙ্কামুক্ত।খোঁজখবর নিয়ে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে গত ১৭ জুলাই মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শোলপুর গ্রামের সেন্টু ট্রিজের ছেলে সবুজ ট্রিজ হাসপাতালটিতে ভর্তি হন। হাসপাতালে আনা মাত্রই তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও রোগীর স্বজনরা বলছেন, স্বাভাবিক অবস্থায় আছেন সবুজ ট্রিজ। চিকিৎসা চলাকালীন সময়ে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ফল কাটার ছুরি দিয়ে নার্স ও ওয়ার্ড বয়কে সবুজ আঘাত করলে এ ঘটনা ঘটে।করোনা রোগী সবুজ ট্রিজ আজকের পত্রিকাকে বলেন, তর্কবিতর্কের একপর্যায়ে শিনশিন জাপান হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয় মিলে তাঁকে মেরে ফেলতে চেয়েছিলেন। পরে তিনি আত্মরক্ষার্থে ছুরিকাঘাত করেছেন।অপরদিকে হাসপাতালের মহাব্যবস্থাপক শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই রোগীর মানসিক সমস্যা রয়েছে। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, করোনা রোগীর ছুরিকাঘাতে তিনজন নার্স-ওয়ার্ড আহতের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ওই করোনা রোগী ও আহতরা শিনশিন জাপান হাসপাতালেই চিকিৎসাধীন। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.