text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া থেকে পেট ব্যথা নিয়ে গত (২৯ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি হন রইছ উদ্দিন। তাকে দেখভালের জন্য সঙ্গে থাকা স্ত্রী হাফিজা আক্তার (৩৭) ওয়ার্ডটির নিচ তলায় গোসল করতে গেলে সঙ্গে নিয়ে যান নিজের ভ্যানিটি ব্যাগ। কিন্তু চোখের পলকেই মোবাইল ও নগদ টাকা থাকা ব্যাগটি চুরি হয়ে যায়। ঘটনাটি গত ৩১ অক্টোবরের।হাসপাতালে শয্যা খালি না থাকায় ১৪ নম্বর ওয়ার্ডের বারান্দার মেঝেতেই চিকিৎসা নিচ্ছিলেন শম্ভুগঞ্জ এলাকার আব্দুল হালিম। একই দিনে তাঁর পাশের বিছানার এক রোগীর মোবাইল ফোন চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তিনি খোয়া যাওয়া মোবাইল ফোনটি আর ফেরত পাননি।মোবাইল ফোন বা স্বর্ণালংকার চুরির এমন ঘটনা প্রায় প্রতিদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটছে।আজকের পত্রিকার অনুসন্ধানে ভুক্তভোগীরা জানিয়েছেন, এই চিত্রটি একদিনের নয়, নিত্যকার। মূলত হাসপাতালের অতিরিক্ত রোগীর চাপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামাল দিতে না পারায় স্বজনের বেশে উৎপেতে থাকা সংঘবদ্ধ চোর সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে মোবাইল ফোন, নগদ টাকাসহ দামি স্বর্ণালংকার। গত ছয় মাসে এমন শতাধিক ঘটনা ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ বেশির ভাগ চুরির ঘটনারই কোনো কিনারা করতে পারেনি। ফলে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই চোর সিন্ডিকেট।যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এ বিষয়টিকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। এ রকম অনাকাঙ্ক্ষিত চুরির ঠেকাতে তারা নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে বাড়তি নজর দিচ্ছেন।জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) জুলহাস উদ্দিন বলেন, নেশাগ্রস্তরা রোগীর স্বজন হিসেবে হাসপাতালে প্রবেশ করে মোবাইল চুরি করে নিয়ে যায়। গত এক মাসে ১০ থেকে ১২টি চুরির ঘটনা ঘটলেও দুইটি ঘটনার মৌখিক অভিযোগ পেয়েছি। অনেকে চোর ধরে মারধর করে ছেড়ে দেয়। সে ক্ষেত্রে পুলিশের করার কিছু থাকে না।জানা যায়, বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা ছাড়াও আশপাশের আরও বেশ কয়েকটি জেলার রোগীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন সেবা নিতে। চিকিৎসার মান ভালো হওয়ায় সম্প্রতি রোগীর চাপ বেড়েছে হাসপাতালে। অতিরিক্ত রোগীর চাপে বারান্দার মেঝেতেও ঠাঁই হচ্ছে না। এক হাজার শয্যার হাসপাতালটিতে রোগী ভর্তি রয়েছে প্রায় ২ হাজার ৯০০ জনের মতো। আর এই সুযোগটিকে কাজে লাগাচ্ছে চোরের দল।হাসপাতালে চুরির হিড়িকের ঘটনার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী বলেন, অতিরিক্ত রোগীর চাপের কারণেই কিছু চুরির ঘটনা ঘটছে। সবাইকে বলা আছে মালামাল নিজ দায়িত্বে রাখার জন্য। তারপরেও যদি চুরির ঘটনা ঘটে আমাদের করার কিছু থাকে না। তবে আইনশৃঙ্খলাবাহিনীকে বলা হবে নিরাপত্তা আরও জোরদার করার জন্য।
6
করোনাভাইরাস নিয়ে রাজনৈতিক খেলায় মেতে না ওঠার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গতকাল মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। ইরানে আগমনকারী সৌদি নাগরিকদের পাসপোর্টে অ্যারাইভাল সিল মারা হয় না বলে রিয়াদ যে অভিযোগ করেছে সে সম্পর্কে রুশ বার্তা সংস্থার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে সাইয়্যেদ মুসাভি ওই আহ্বান জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটেন, আমেরিকা ও কানাডা ছাড়া বাকি সবগুলো দেশের নাগরিকদের জন্য ইরানের ইলেকট্রনিক ভিসা দেয়ার ক্ষেত্রে অভিন্ন নিয়ম অনুসরণ করা হয়। বিশ্বের অনেক উন্নত দেশের মতো বর্তমানে ইরানেও বিদেশি নাগরিকদের পাসপোর্টে অ্যারাইভাল ও ডিপার্চার সিল মারা হয় না। এটি শুধু সৌদি নাগরিকদের জন্য করা হয়নি। সৌদি আরবের মন্ত্রিপরিষদ অভিযোগ করে, ইরান সফর করে যাওয়া সৌদি নাগরিকদের যাতে শনাক্ত করা না যায় সেজন্য তেহরানে ওই সব নাগরিকদের পাসপোর্টে কোনো সিল মারা হয় না। বিডি প্রতিদিন/ফারজানা
4
সম্প্রতি নেহেরু পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হওয়ার একদিন পরেই জামিন পেলেন বলিউড অভিনেত্রী পায়েল রোহাতগির। ২৫ হাজার রুপি করে দু'টি বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। মঙ্গলবার ভারতের রাজস্থানের বুন্দি জেলা আদালত এই নির্দেশ দেয়। ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত অক্টোবরে পায়েল রোহাতগি তার সামাজিক যোগাযোগমাধ্যমে জওহরলাল নেহরু, ফিরোজ গান্ধী এবং ইন্দিরা গান্ধীকে নিয়ে বিতর্কিত একটি পোস্ট দেন। আর অভিনেত্রীর ওই পোস্ট দ্রুত ভাইরাল হয়। এরপর বুন্দি সদর থানায় যুব কংগ্রেস সভাপতি চারমেশ শর্মা তথ্য-প্রযুক্তি আইনের আওতায় অভিযোগ দায়ের করেন পায়েলের বিরুদ্ধে। তার অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। কিন্তু রাজস্থান পুলিশকে যথাযথ সাহায্য না করায় তাকে আটক করা হয়।
2
ঢাকায় পৌঁছেছে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মরদেহ। শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাদলের ছোট ভাই মনির উদ্দিন আহমদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তার ভাইকে এখন ঢাকার আজাদ মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে গোসল দেয়া হবে। আগামীকাল শনিবার সকালে জাতীয় সংসদ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার বিকাল ৩টায় চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদে আসর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ও বাদ মাগরিব সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গতকাল (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মঈন উদ্দীন খান বাদল। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
6
আজ ক্লে কোর্টে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী জোকোভিচ ও নাদাল। খেলা শুরুর সময় এখনও ঠিক হয়নি। সেটা নির্ভর করছে তার আগের ম্যাচ কখন শেষ হয়, তার উপর। কিন্তু বাংলাদেশ সময় মঙ্গলবার ১২টা ৪৫ মিনিটে ওই ম্যাচ হওয়ার কথা। এখানে ১৩ বার জিতেছেন নাদাল। অনেকবারই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন সরাসরি সেটে। সেই নাদালকে পাঁচ সেটের ম্যাচ খেলতে দেখাটা সত্যিই বিস্ময়কর। খেলায় বয়সের ছাপ স্পষ্ট, নাদাল নিজেও সেটি মেনে নিয়েছেন। তবে খানিকটা কষ্ট হলেও হাল ছাড়াটা কখনোই নাদালের মন্ত্র ছিল না। ম্যারাথন লড়াইয়ে ফেলিক্স অজার ইয়াসিমকে ৩-৬, ৬-৩, ৬-২, ৩-৬ ও ৬-৩ গেমে হারিয়ে ঠিকই নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। যেখানে আজ তার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ। নাদালের আগেই অবশ্য কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছিলেন জোকোভিচ। দিয়েগো শোয়ার্টজম্যানকে উড়িয়ে দেন ৬-১, ৬-৩ ও ৬-৩ গেমে। জোকোভিচের লড়াই শেষ হওয়ার পরই ছিল নাদালের অপেক্ষা। নবম বাছাই কানাডার ইয়াসিম ভালোই পরীক্ষা নেন রেকর্ড ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ীর। প্রথম সেট জিততে বেগ পেতে হয়নি। পরের দুই সেটে হারলেও চতুর্থ সেট জিতে ফ্রেঞ্চ ওপেন ইতিহাসে তৃতীয়বারের মতো নাদালকে নিয়ে যান পঞ্চম সেটের লড়াইয়ে। কিন্তু ম্যাচ নির্ধারণী সেটে নাদালের অভিজ্ঞতা কাছেই হেরে যান ইয়াসিম। ৩৬ বছর বয়সী নাদালের পুরোপুরি মনোযোগ এখন জোকোভিচের সঙ্গে ৫৯ তম লড়াই নিয়ে। তিনি বলেন, আমরা একে অপরকে ভালোভাবে জানি। একসঙ্গে প্রচুর ইতিহাস আছে আমাদের। রোলা গারো নিঃসন্দেহে প্রিয় জায়গা। একটা জিনিস আপনাদের বলতে পারি, মনযোগ ধরে রেখে নিজের সেরা দেয়ার চেষ্টা করব আমি। একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারি, শেষ সময় পর্যন্ত লড়াই করে যাব। করোনা টিকা জটিলতা নিয়ে অনেক নাটকের পর অস্ট্রেলিয়ান ওপেন খেলেননি জোকোভিচ। সেখানেই সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের জয়ের ইতিহাস গড়েন নাদাল। এই স্প্যানিশ পাশে বসার জন্যেই মূলত ফ্রেঞ্চ ওপেনে আসা জোকোভিচ। গত আসরে ক্লে কোর্টার রাজাকে সেমিফাইনালে হারিয়ে চমকে দিয়েছিলেন, পরে চ্যাম্পিয়নও হয়েছেন। এবারও একই চিত্রনাট্য লেখতে চান বিশ্বের এক নম্বর এই তারকা, 'এটা অনেক বড় চ্যালেঞ্জ। সম্ভবত রোলা গারোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি এর জন্য তৈরি। গত বছর সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সাতটি দিন কাটিয়ে আমাকে চ্যাম্পিয়ন হতে হয়েছে।' এর আগে ৫৮ বারের দেখায় ৩০ বার জিতেছেন জোকোভিচ, বাকি ২৮ বার শেষ হাসি হেসেছেন নাদাল। ফ্রেঞ্চ ওপেনে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি জয়টা ১৩ বার ফ্রেঞ্চ ওপেন নাদালের পকেটেই। ৯ বারের দেখায় সাতবার জিতেছেন এই খেলোয়াড়। ডি-ইভূ
12
মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশি নিপীড়নে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিশজুড়ে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যে কালো মানুষদের মুক্তি চেয়ে গান বাঁধলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। 'কালো মানুষ' শিরোনামে নিজের কথা, কণ্ঠ ও সুরের গানটি গত শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি। নীনা সিমন, জর্জ ফ্লয়েডসহ নিপীড়নের শিকার হওয়া সেই সব কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গানটি উৎসর্গ করেছেন সায়ান। তিনি বলেন, 'এই গানটি কালো মানুষের জন্য। নীনা সিমনের জন্য। আরো অনেক কালো মানুষের জন্য। এ কথা স্বীকার করে যে, তাদের সঙ্গে অন্যায় হয়েছিল। অন্যায় এখনো হয়। এবং আমি তার প্রতিবাদ করতে চাই সোচ্চারে। এই গান জর্জ ফ্লয়েডের জন্য।' নিপীড়নের শিকার 'কালো মানুষদের' প্রতি সহমর্মিতা জানিয়েই গানটি করেছেন তিনি। 'আমার সুরে কথায়, আমার কণ্ঠে সেই বেদনার পাশে দাঁড়াতে চাই। এটা তারই গান। আরেকটা কথা অনেকেই এখানে বলছেন- এত দূর দেশে এমন অন্যায়, তাতে আমাদের কী! আমার অনেক কিছু। এই জগতের সব ক্ষতিতেই আমার যে যায়-আসে! ধরণি আমার।'
2
এপ্রিলে বেতন আর ৭ মের মধ্যে বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন পোষাক শ্রমিকদের সংগঠন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। অন্যদিকে ১০ মে 'র মধ্যে শ্রম মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত শ্রমিকদের বেতন বোনাস দেবার ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটি। শুক্রবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে ফ্রন্টের নেতারা বলেছেন, মে মাসের ১০ তারিখে নয় মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে পোষাক শ্রমিকদের ঈদ বোনাস ও এপ্রিল মাসের মজুরি দিতে হবে। শুক্রবার (৩০ এপ্রিল) গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষিত গার্মেন্টস মালিকদের প্রতি ১০ মে 'র মধ্যে পোষাক শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের নির্দেশনার নিন্দা জানিয়ে এ দাবি জানান।
5
অভিনেত্রী জাকিয়া বারি মমর বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। অবশেষে জানা গেল, তিনি বিয়ে করেছেন চার বছর আগে। কিন্তু এতোদিন তা গোপন রেখেছিলেন। একেবারে কাছের কিছু লোক জানলেও বিয়ে নিয়ে মিডিয়ায় মুখ খোলেননি এ অভিনেত্রী। বুধবার মম নিজেই প্রকাশ করলেন,নির্মাতা শিহাব শাহীনকে চার বছর আগে বিয়ে করেছেন তিনি। মম-শিহাব শাহীন দুজনই বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুকে। বিয়েবার্ষিকীর কেক কাটার ছবিও পোস্ট দিয়েছেন। ফেসবুকে জাকিয়া বারী মম লিখেছেন, 'আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ শিহাব শাহীন।' অন্যদিকে শিহাব শাহীন লিখেছেন, 'শুভ চতুর্থ বিবাহবার্ষিকী, জাকিয়া বারী মম।' বিয়েবার্ষিকীর পোস্টে সরাসরি বিয়ের কথা জাকিয়া বারী মম না লিখলেও লিখেছেন শিহাব শাহীন। পরে বিষয়টি নিয়ে মমর সঙ্গে যোগাযোগ করা হলে সমকাল অনলাইনক তিনি বলেন, 'হুম চার বছর আগেই আমাদের বিয়ে হয়েছে।' জাকিয়া বারী মমর এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে তিনি বিয়ে করেছিলেন নির্মাতা এজাজ মুন্নাকে। সেই সংসারে তাদের একটি ছেলে হয়। তবে সম্পর্কটি টেকেনি। আনুষ্ঠানিকভাবে তারা আলাদা হয়ে গেছেন।
2
সমুদ্রে ভাসানো প্রমোদতরীতে মাদক পার্টি যোগ দিয়ে আরিয়ান খান গ্রেফতার হয়েছেন। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন। এবার আরিয়ানদের মাদক-জোগানদার শ্রেয়স নায়ারকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই শ্রেয়সই নাকি আরিয়ান এবং তার বন্ধুকে এমডি পিলের জোগান দিত। দু'জনের হোয়াটসঅ্যাপের কথোপকথন ঘেঁটে এমনই তথ্য পেয়েছে এনসিবি। এ বিষয়ে তদন্ত এবং জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেয় এনসিবি। সোমবার আদালতে তোলা হয়েছিল আরিয়ানকে। কিন্তু তার জামিন মঞ্জুর না হওয়ায় আগামী ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি-র হেফাজতেই থাকতে হবে শাহরুখ-তনয়কে। বিডি প্রতিদিন/ফারজানা
2
আমাজন বনাঞ্চলেএনজিওর লোকজন 'আগুন দিচ্ছে' বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জার বোলসোনারো। তবে বোলসোনারো তার অভিযোগ প্রমাণ করতে পারেননি। খবর রয়টার্সের। এদিকে পরিবেশ সংরক্ষণবাদীরা অভিযোগ করেছেন, ব্রাজিলের কট্টরপন্থি প্রেসিডেন্ট বোলসোনেরো কাঠুরে ও কৃষকদের বনটি উজাড়ে উৎসাহ দিচ্ছেন। যদিও ব্রাজিলে শুষ্ক মৌসুমে দাবানল স্বাভাবিক ঘটনা। তবে গবাদিপশুর চারণভূমি সৃষ্টি করতে আমাজনের অনেক এলাকায় ইচ্ছা করেও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা 'দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ' (ইনপে) জানায়, উপগ্রহ থেকে পাওয়া ছবিতে তারা এ বছর প্রথম আট মাসেই আমাজন বনাঞ্চলে রেকর্ড ৭২ হাজারের বেশি বার আগুন লাগার প্রমাণ পেয়েছেন। এ সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৮৩ শতাংশ বেশি। ইনপের ওই প্রতিবেদন প্রকাশের পর 'ফেইসবুক লাইভে' বোলসোনারো বলেন, যা ঘটছে তার সবকিছুই এনজিও'র লোকদের আমাজানে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে আসার দিকে ইঙ্গিত করছে। তার কাছে কোনো প্রমাণ আছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোনো লিখিত পরিকল্পনা নেই। লিখিত পরিকল্পনা করে এটা করা হয় না। অপরাধ ঘটছে। কারণ এইসব লোকজন অর্থের অভাবে পড়েছে। কর্তৃপক্ষ আমাজান বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করছে বলে ওই লাইভে জানান তিনি।
3
ফেনীতে বেশির ভাগ পরিবহনচালকেরই লাইসেন্স নেই। লাইসেন্স না থাকার অর্থ তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও নেই। প্রশিক্ষণ ছাড়াই গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ফেনীর হিসাব অনুযায়ী, ফেনীতে নিবন্ধিত মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা ৩৫ হাজার ৫২১টি। এর বিপরীতে লাইসেন্সধারী চালকের সংখ্যা মাত্র আট হাজার ২১১ জন। অর্থাৎ লাইসেন্স ছাড়াই ফেনীর সড়ক-মহাসড়কে চালকের আসনে বসে আছেন ২৭ হাজার ৩১০ জন।এসব পরিবহনে ফেনীতে মাত্র ২৩ ভাগ চালকের নিবন্ধন রয়েছে। বাকি ৭৭ ভাগ চালকের কোনো নিবন্ধন নেই। বিপুলসংখ্যক চালকের প্রয়োজনীয় দক্ষতার অভাব, ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকা এবং অসচেতনতার কারণে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবৈধ ৭৭ ভাগ পরিবহন চালককে নিবন্ধনের আওতায় আনতে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বিআরটিএ।সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনীতে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ২৬ হাজার ৩২১টি। এসব মোটরসাইকেলের বৈধ চালকের সংখ্যা মাত্র ছয় হাজার ৯৫৬ জন। অর্থাৎ ১৯ হাজার ৩৬৫ জন চালকের অনুমোদন নেই। তবে সংখ্যাটি আরও কয়েক গুণ বেশি হবে।কারণ হিসেবে মোটরসাইকেল মালিকেরা বলছেন, মোটরসাইকেলের সংখ্যা দিয়ে এর চালকের সংখ্যা নিরূপণ করা যায় না। কারণ কোনো পরিবারে যদি একটি মোটরসাইকেল থাকে, তাহলে ওই পরিবারের অন্য সদস্যরাও এটি ব্যবহার করেন। এমনও পরিবার আছে, যেখানে একটি মোটরসাইকেল একাধিক ব্যক্তি ব্যবহার করেন।ফেনী বিআরটিএর তথ্য বলছে, জেলায় ৯ হাজার ২০০টি সিএনজিচালিত অটোরিকশার লাইসেন্স আছে। এর বিপরীতে মাত্র এক হাজার ২৫৫ জন চালকের লাইসেন্স রয়েছে। তবে এ পরিসংখ্যানের সঙ্গে মাঠ পর্যায়ের সংগৃহীত তথ্যে বড় ধরনের ফারাক রয়েছে।সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের তথ্য বলছে, ফেনীতে কয়েক বছর ধরে সিএনজিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়া হচ্ছে না। যে কারণে জেলায় কী পরিমাণ সিএনজিচালিত অটোরিকশা রয়েছে তার সঠিক পরিসংখ্যান বিআরটিএর কাছে নেই। প্রকৃতপক্ষে ফেনীর সড়ক-মহাসড়কে অন্তত ২০ হাজার সিএনজিচালিদ অটোরিকশা চলাচল করে। এসবের বেশির ভাগেরই লাইসেন্স নেই।জেলা পরিবহন মালিক সমিতির সম্পাদক মোহাম্মদ আলী বলেন, পদে পদে ভোগান্তির কারণে চালকদের অনেকেই লাইসেন্স নিতে আগ্রহী হয় না।অটোরিকশা শ্রমিকেরা বলছেন, লাইসেন্স করতে নানা হয়রানির শিকার হতে হয়। পাশাপাশি অনেক অর্থসহ প্রচুর সময় ব্যয় হয়। আবার গাড়ির লাইসেন্স না থাকলে চালকের লাইসেন্স তেমন কোনো কাজে আসে না। পুলিশ ধরলে টাকা দিতেই হয়।জেলা বিআরটিএর নির্বাহী প্রকৌশলী পার্কন চৌধুরী বলেন, গাড়ির মালিকেরা নিজেদের সুবিধার জন্যই লাইসেন্স করতে চায় না। তবে প্রতি মাসে অভিযান চালিয়ে অবৈধদের আটক ও জরিমানা করা হচ্ছে।ফেনী জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আহম্মদ নুর বলেন, 'যাদের লাইসেন্স পাওয়া যায় না, তাদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত আছে। এটি চলমান থাকবে।
6
মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট। বুধবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। উদ্বোধনী খেলায় চুনারুঘাট উপজেলা ২-০ সেটে লাখাই উপজেলাকে এবং নবীগঞ্জ উপজেলা হবিগঞ্জ ডিএসএকে ২-০ সেটে পরাজিত করে। ভলিবল উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট বিভৎসু চক্রবর্ত্তী বিভুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম। টুর্নামেন্টে জেলার ১২টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল চুনারুঘাট উপজেলা, লাখাই উপজেলা, বানিয়াচং উপজেলা, নবীগঞ্জ উপজেলা, হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌরসভা, সরকারী শিশু পরিবার, জেলা পুলিশ, পিবিআই হবিগঞ্জ, হবিগঞ্জ কারাগার, ডিএসএ হবিগঞ্জ ও ডিএসএ ব্লুজ হবিগঞ্জ। আগামী ২২ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিডি প্রতিদিন/এমআই
6
নডাইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ওয়ানডে কিক্রেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সেখানে তাকে কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হবে বলে জানা গেছে। মাশরাফির পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব হওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় নড়াইল সদর হাসপাতালে। সেখানে অবস্থার উন্নতি না হলে রাত ১১টার দিকে যশোর সিএমএইচ-এ নেওয়া হয়। মাশরাফির মামা মো. নাহিদুর রহমান বলেন, মাশরাফির বাবা এখন যশোর সিএমএইচে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা তার রোগ নির্ণয় করতে পারেননি। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হবে। গোলাম মর্তুজার পাশে এই মুহূর্তে আছেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা, মামা নাহিদ ও পরিবারের অন্য সদস্যরা। এদিকে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ঢাকাতে। তিনি সব সময় বাবার অসুস্থতার খোঁজ-খবর রাখছেন।
6
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সুযোগ মতো বিএনপি আবারও রাজপথে নামবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'রাজনীতি তো এক জায়গায় বেঁধে রাখার জিনিস না, আন্দোলনের উত্থান-পতন থাকে। কখনও আমাদের ভালো সময় যাবে, আবার কখনও খারাপ সময় যাবে। তবে বিএনপি রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনায়তনে 'ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ' নামে একটি সংগঠন আয়োজিত সাংবাদিক আবদুল হাই শিকদারর রচিত 'জ্যোতির্ময় জিয়া' ও 'কালো মেঘের দল' গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ সব কথা বলেন। তিনি বলেন, 'বিএনপি সংকটে আছে। আমি এ কথা বিশ্বাস করি না, বরং বাংলাদেশ ও জাতি সংকটের মধ্যে রয়েছে। আর দেশের সঙ্গে বিএনপির অবিচ্ছেদ সম্পর্ক। এ নিয়ে হতাশ হওয়ার কারণ নেই।' বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, 'গণতন্ত্রের জন্য আপনারা অন্যভাবে আন্দোলন করছেন। আর আমরা বিএনপির পক্ষ থেকে রাজপথে যুদ্ধ করছি। এই যুদ্ধে আমরা সফল হবই।' এখন বিএনপির দুঃসময় চলছে উল্লেখ করে তিনি বলেন, 'এজন্য সরকারের দমন-পীড়ন দায়ী। আমরা গণতান্ত্রিক শক্তি, আমরা লড়াই করছি একটা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে। এক বছরে আমাদের হাজারের ওপর নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশ গুলি করে মেরেছে। ৫শ'র ওপরে আমাদের নেতাকর্মী গুম হয়ে গেছে, হাজার হাজার নেতাকর্মী পঙ্গু হয়েছে। দেশে এখন বিএনপি মানেই হচ্ছে আসামি, বিএনপি মানেই হচ্ছে কাঠগড়ায় দাঁড়াতে হবে অথবা জেলখানায় থাকতে হবে। বিএনপি মানেই হচ্ছে, এলাকা থেকে পালিয়ে অন্য জায়গায় থাকতে হবে। বিএনপি নিঃশেষ হবে না মন্তব্য করে দলের মহাসচিব বলেন, 'এত কিছুর পরও আওয়ামী লীগ বিএনপির একটা লোককেও টেনে নিতে পারেনি। আমাদের একজন নেতাকর্মীকেও তারা বিচ্যুত করতে পারেনি। এখানেই বিএনপির শক্তি।' দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে অনুসরণের পাশাপাশি চেয়ারপারসন খালেদা জিয়ার দিকে চেয়ে প্রেরণা অর্জন করুন। তিনি স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন এবং আরেক ছেলে নির্বাসিত। তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, এখন প্রতি সপ্তাহে আদালতে গিয়ে হাজিরা দিতে হয়। আমি বিএনপি চেয়ারপারসনকে অভিবাদন জানাই। দেশে কয়জন নেতা আছেন, যাদেরকে গণতান্ত্রিক আন্দোলনের জন্য এত ত্যাগ স্বীকার করতে হয়েছে।'
9
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে কাশ্মীর নিয়ে পাকিস্তানের বক্তব্যকে 'মনগড়া আখ্যান' বলে দাবি করেছে ভারত। বুধবার ভারতের পক্ষে বিজয় ঠাকুর সিংহ পাকিস্তানের বক্তব্যকে 'আপত্তিকর' বলে জানিয়ে তাদের আনা অভিযোগকে 'মিথ্যা' বলে বর্ণনা করেছেন। খবর এনডিটিভির। তিনি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর ইস্যু একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। বৈষম্য ঘোচাতে এটি একটি সংসদীয় সিদ্ধান্ত। পাকিস্তানের নাম না করে তিনি বলেন, বিশ্ব জানে এই মনগড়া আখ্যান তৈরি করছে বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল, যেখানে জঙ্গি নেতারা বছরের পর বছর ধরে আশ্রয় পাচ্ছে। এমন এক দেশ যারা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ পরিচালনা করে কূটনীতির অংশ হিসেবে। এর আগে জম্মু ও কাশ্মীরের 'স্পেশাল স্ট্যাটাস' তুলে নিয়ে রাজ্যকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করায় ভারতের পদক্ষেপের বিরোধিতা করে পাকিস্তান। তারা জানায়, কাশ্মীরে রাজনৈতিক নেতাদের বন্দি করা ও রাজ্য জুড়ে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া। প্রথম থেকেই এই পদক্ষেপের বিরোধিতা করেছে পাকিস্তান। এর আগে জাতিসংঘে তারা এ ব্যাপারে জানানোর পর এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়। তবে ভারত বরাবরই বলে এসেছে, এটি একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়।
3
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি। সোমবার সকালে এক বিবৃতিতে লেবার পার্টির নেতারা এ উদ্বেগের কথা জানান। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ছাড়াও বিবৃতি দাতাদের মধ্যে আরও রয়েছেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান লোকমান হাকিম, মো. ফারুক রহমান, মো. মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, মাহবুবুর রহমান খালেদ, মো. জহুরুল হক চৌধুরী জহির, মো. আমিনুল ইসলাম, এসএম ইউসুফ আলী। তারা আরও বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসনই নন, তিনি তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। তিনি কারাগারে নানা জটিল রোগে আক্রান্ত। তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। 'আমাদের প্রত্যাশা, সরকার অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেবে।' বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব
6
না ফেরার দেশে চলে গেলেন কন্নর সুপারস্টার পুনীত রাজকুমার। শুক্রবার জিমে শরীরচর্চা করতে গিয়ে ছিলেন তিনি। সেখানে হৃদরোগে আক্তান্ত হন। এরপর তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। ৪৬ বছর বয়সী এই অভিনেতার অকাল মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতের বিনোদন ভিত্তিক গণমাধ্যম ফিল্ম ফেয়ার। যদিও পরিবারের কোনো সদস্য বা মুখপাত্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এর আগে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুসহ একাধিক গণমাধ্যম জানায়, ৪৫ বছর বয়সী অভিনেতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল টিম। দ্রুতই হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত আপডেট জানাবেন। প্রতিবেদনে আরও জানানো হয়, এরই মধ্যে প্রিয় অভিনেতার এমন খবরে উদ্বিগ্ন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। হাসপাতালের বাইরে জড়ো হতে শুরু করেছে ভক্তরা। সে কারণে পুনীত রাজকুমারের পুনের বাসভবন ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনীতকে হাসপাতালে দেখতে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ও রাজস্বমন্ত্রী আর অশোক। শিশুঅভিনেতা ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন; পেয়েছেন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০০২ সালে 'আপ্পু' সিনেমায় অভিনয় করে, কন্নড় সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় ২৯ টি সিনেমায় অভিনয় করছেন পুনীত রাজকুমার। বর্তমানে তিনি কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে দামি অভিনেতা।
2
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬৮ জনে।একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২১১জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ জন, নারী ৪ জন। এর মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
6
জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি সেতুতে লাগানো হয়েছে বাঁশের রেলিং। ভাঙা অংশে দুর্ঘটনা এড়াতে কাছিমারচর-বকশীগঞ্জ সড়কে মহলগিরী খালের ওপর নির্মিত সেতুতে এ রেলিং দেওয়া হয়েছে।সেতুটির রেলিং ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েক বছর আগে। ঝুঁকিপূর্ণ এই সেতুর ওপর দিয়েই ছোট বড় যানবাহনসহ স্থানীয় বাসিন্দারা চলাচল করেন। হাজারো মানুষের চলাচলের জন্য নির্মিত এই সেতুর এমন দশায় নেই কোনো কার্যকরী পদক্ষেপ।সরেজমিনে দেখা গেছে, ইসলামপুরের কাছিমারচর ভায়া বকশীগঞ্জ সড়কে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে মহলগিরী বাজারের দক্ষিণ পাশে খালের ওপর নির্মিত সেতুর রেলিং ভেঙে গেছে অনেক দিন আগে। দীর্ঘদিনেও সংস্কার না করায় দুর্ঘটনা এড়াতে সম্প্রতি সেতুতে বাঁশ দিয়ে রেলিং দেওয়া হয়েছে। গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশার অর্থায়নে এই রেলিং দেওয়া হয়েছে।সেতুটি দিয়ে চলাচল করেন গোয়ালেরচর উচ্চবিদ্যালয়, সভারচর উচ্চবিদ্যালয়, মহলগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহলগিরী দারুচ্ছুন্না দাখিল মাদ্রাসা, সভারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সভারচর মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী।মহলগিরী বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, 'দীর্ঘদিনেও সেতুটি সংস্কার না করায় আমরা স্থানীয়ভাবে বাঁশের রেলিং বেঁধে দিয়েছি।'অটোরিকশাচালক বেলাল মিয়া বলেন, 'অটো চালিয়ে এই সেতু পার হতে ভয় লাগে। বাঁশের রেলিং থাকায় চলাচলে কিছুটা সাহস পাই।'ভ্যানচালক সুজন মিয়া বলেন, 'অন্তত ১০ বছর আগে সেতুটির রেলিং ভেঙে গেছে। এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু দীর্ঘদিনও মেরামত করা হয়নি। দুর্ঘটনা এড়াতে ইউপি চেয়ারম্যান সাহেব সেতুতে বাঁশের রেলিং বানিয়ে দিয়েছেন।'গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, 'দীর্ঘদিন ধরে ব্রিজটির রেলিং ভেঙে গেছে। এ ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু দীর্ঘ সময়েও ব্রিজটি মেরামত না করা হয়নি। ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিয়ে আদৌ ব্রিজটি মেরামত করা সম্ভব নয়। সে কারণে অনেকটা বাধ্য হয়েই দুর্ঘটনা এড়িয়ে সহসায় লোকজনের চলাচল করতে ব্রিজের ভাঙা অংশে বাঁশের রেলিং পোস্ট নির্মাণ করে দিয়েছি।'এলজিইডির প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, 'ইতিমধ্যে ব্রিজটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে প্রেরণ করেছি। অনুমোদন সাপেক্ষে নতুন করে ব্রিজের কাজ শুরু করা হবে।
6
পিএসজিতে লিওনেল মেসির বেতন কত? এ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল। অবশেষে মিডিয়ায় এসেছে, আর্জেন্টাইন তারকা ৩ মৌসুমে পিএসজি থেকে বেতন পাবেন ১১ কোটি ইউরো (১,১০০ কোটি টাকা)। প্রথম মৌসুমের জন্য ৩ কোটি ইউরো, পরের দুই মৌসুম থাকলে ৪ কোটি ইউরো করে পাবেন তিনি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
12
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত ও স্ট্রোকের পর তিনি 'ডিপ কোমায়' বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। শনিবার (৬ জুন) রাতে মেডিকেল বোর্ডের বৈঠকের পর একথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা চলছে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর। কনক কান্তি বড়ুয়া জানান, মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং ডিপ কোমায় রয়েছেন। এর আগে বিকেল ৪টায় মেডিকেল বোর্ড বৈঠকে বসে এবং ঘণ্টাব্যাপী বৈঠক হয় বলেও জানান কনক কান্তি বড়ুয়া। এর আগে বিকেলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিউরোসার্জন ডা. রিয়াজুল হক জানিয়েছিলেন, মোহাম্মদ নাসিম অচেতন অবস্থায় রয়েছেন। তাকে আইসিইউতে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তিনি আরও বলেন, 'মোহাম্মদ নাসিমের রক্তচাপ অনিয়মিত। আমরা ওষুধ দিয়ে তার রক্তচাপ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। কোভিড-১৯ এবং মস্তিস্কে রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন।' গত ১ জুন অসুস্থ অবস্থায় নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
6
এল ক্লাসিকোয় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এসে গোল বন্যায় ভাসিয়েছে কাতালানরা। লজ্জায় ডুবিয়ে জয় তুলে নিয়েছে ৪-০ গোলে। দুমড়ে-মুচড়ে দিয়েছে লস ব্লাঙ্কোসদের। রিয়ালের মাঠে এমন জয় হয়তো বার্সেলোনাও আশা করেনি। এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনাকে টানা পাঁচ ম্যাচ হারিয়েছে রিয়াল। এবার যেভাবে নিজেদের মাঠে বিধ্বস্ত হল, তাতে এই হারের দায় নিজের কাঁধে তুলে নিলেন কোচ আনচেলত্তি। ম্যাচ শেষে ইতালিয়ান এই কোচ জানান, আমাদের খেলা দেখে মনে হয়নি এটা রিয়াল মাদ্রিদের খেলা। তবে এই ম্যাচ ভুলে গিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। আমি খেলোয়াড়দের বলেছি, আমি কোচ, আমারই ভুল সব।' ম্যাচ হারার দায় নিজের ঘাড়ে নিলেও আনচেলত্তি মনে করিয়ে দিলেন, লিগে এখনো বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের জন্য এই ম্যাচটি সাধারণ কিছু নয়, এটা এল ক্ল্যাসিকো। তর্কসাপেক্ষে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। তাই এমন ম্যাচ হেরে বড় ধাক্কা খেয়েছেন আনচেলত্তিও, 'এমন হার মেনে নেওয়া কষ্টকর। আমাদের জন্য তো বটেই, ভক্তদের জন্যও এটি হতাশার। আমাদের জন্য এটি বড় ধাক্কা।' মৌসুমের শুরুতে যেখানে খাবি খাচ্ছিল বার্সা, সেখানে জাভি হার্নান্দেজের অধীনে রিয়াল মাদ্রিদের মতো দলকে তাদেরই মাঠে হালি গোল দিলো তারা। যদিও রিয়ালকে আরো লজ্জা দিতে পারতো বার্সা। জাভির কথায়, 'আজকে আমরা একটি দারুণ ম্যাচ খেলেছি। আমরা আরও গোল করতে পারতাম। যাই হোক, আজকে উপভোগ করার দিন।' বড় জয়ের পর দুই নম্বরে থাকা সেভিয়ার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে বার্সেলোনা। এখন ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। সেভিয়ার রয়েছে ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট। রিয়াল ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে।
12
জয়টা কিছুটা অনুমিতই ছিল। কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্সে সহজ লক্ষ্য দিয়েছিল চিটাগং ভাইকিংস। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৯ ওভারে ১১৬ রান করেছিল মুশফিকরা, যা ১৪ বল ও সাত উইকেট বাকি থাকতেই সংগ্রহ করে ফেলে কুমিল্লা। এই জয়ে বড় অবদান ছিল ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ৫১ বলে ৫৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া শামসুর রহমানের ২২ বলে ৩৬ রানের ইনিংসটিও গুরুত্বপূর্ণ ছিল। এর ফলে দশ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেলো কুমিল্লা। দুপুরে টস জিতে ব্যাট করতে নামে চিটাগং। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে কিছুটা দেড়ি হয়। ভেজা পিচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চিটাগংয়ের ব্যাটসম্যানরা। ওপেনার মোহাম্মদ শেহজাদ আর মোসাদ্দেক হোসেন ছাড়া কেউ আর ক্রিজে বেশিক্ষ টিকতে পারেননি। শূন্যতে ফিরে গেছেন দু'জন। আর ছয় রানে দু'জন। অধিনায়ক মুশফিুকর রহিম করেছেন ছয় রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মোসাদ্দেক। তার ২৫ বলের অপরাজিত ইনিংসে তিনটি করে চার ও ছক্কা ছিল। এছাড়া আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ ৩৫ বলে ৩৩ ও নাজিবুল্লাহ জাদরান ১৩ রান করেন। বৃষ্টির কারণে এক ওভার কম, অর্থাত ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১১৬ রান। কুমিল্লার মোহাম্মদ সাইফউদ্দিন ও পাকিস্তানের ওয়াহাব রিয়াজ দুটি করে উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। চিটাগাং ভাইকিংস একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), নাঈম হাসান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, সাদমান ইসলাম, সিকান্দার রাজা, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান ও ক্যামেরন ডেলপোর্ট। কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ : তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আনামুল হক বিজয়, মেহেদি হাসান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, শামসুর রহমান ও ওয়াহাব রিয়াজ।
12
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের লাগাম টেনে ধরার জন্য বলেছেন সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। একই সঙ্গে তিনি আগামী ২৩ জুলাই জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হওয়ার কথাও ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এ কথা বলেন। এর আগে সাংসদ তাঁর অনুসারীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ১০ মার্চ বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে সাংসদ একরামুল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ফেসবুক লাইভে 'ওবায়দুল কাদের নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত লোক এবং তিনি আওয়ামী লীগের অনেক ক্ষতি করে যাচ্ছেন' বলে মন্তব্য করেছিলেন। আজ দলীয় কার্যালয়ের সামনে দেওয়া বক্তব্যে সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অজানা কারও ইশারায় জেলা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছেন। কিন্তু জেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ তা হতে দেয়নি। জেলা আওয়ামী লীগ একই রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা চাইলে আগামী ২৩ জুলাই জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হবেন। সাংসদ একরামুল করিম চৌধুরী জেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক কমিটির কিছু নেতাকে ইঙ্গিত করে বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাঁরা টাকার বিনিময়ে প্রার্থী দিয়েছেন, তাঁদের ক্ষমা করা হবে না। ওবায়দুল কাদেরের উদ্দেশে সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, 'কাদের ভাইকে বলব, এখনো লাগাম টেনে ধরেন জেলা আওয়ামী লীগের, জেলা আওয়ামী লীগকে বাঁচান। কারণ, সবার আঙুল কিন্তু আপনার দিকে। আমি আপনাকে বলি, কাদের ভাই, বাবার পরে আপনাকে স্থান দিয়েছি, এখনো ধরে রাখার চেষ্টা করেন। এখন আর গত এক বছর আগের একরাম নেই, তিনি ঘুরে দাঁড়িয়েছেন। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এবার মরতে হলে নেতা-কর্মীদের জন্য মরব।' সাংসদের পৃথক কর্মসূচি পালনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন ওরফে শাহিন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে সাংসদের পৃথক কর্মসূচি পালন তাঁর ব্যক্তিগত বিষয়। তাঁর সঙ্গে আওয়ামী লীগের কোনো দলীয় সম্পর্ক নেই। তিনি শুনেছেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে নিয়ে সাংসদ মিটিং করেছেন। যার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এক প্রশ্নের জবাবে শিহাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচিতে আলাদা করে কাউকে দাওয়াত দেওয়া হয়নি। যাঁরা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তাঁরা চাইলেই কর্মসূচিতে যোগ দিতে পারেন। সাংসদ একরামুল করিম চৌধুরী টানা ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ওই কমিটি অনুমোদনের আগেই গত বছরের ৩০ সেপ্টেম্বর সম্মেলনে ঘোষিত কমিটি ভেঙে দিয়ে কেন্দ্র থেকে ৮৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তাতে আহ্বায়ক করা হয় ভেঙে দেওয়া কমিটির সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে। আর দুই যুগ্ম আহ্বায়ক করা হয় শিহাব উদ্দিন ও নোয়াখালী পৌরসভার মেয়র মো. সহিদ উল্যাহ খানকে।
6
কারও বিদেশ যাত্রার বিষয়টি এখনো বেশ আলোড়ন ফেলে গ্রামাঞ্চলে। আর সেটি যদি হয় কোনো দম্পতির বেলায়, তবে তো কথাই নেই!মিজান ও জবা সদ্য বিবাহিত দম্পতি। ঘটনাক্রমে এক এজেন্সির মাধ্যমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পায়। যদিও শ্রমিক হিসেবেই তারা কাজ করতে যাবে সেখানে। তবুও এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে যায় এই দম্পতি। অল্পদিনেই তারা হয়ে ওঠে ওই অঞ্চলের আলোচনার প্রধান বিষয়। এমন এক গল্প নিয়ে তৈরি 'ঢাকা টু দুবাই' নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এতে তাঁদের একজনের নাম মিজান, অন্যজন জবা। নাটকটি বানিয়েছেন মহিদুল মহিম।সিএমভির প্রযোজনায় সম্প্রতি এ নাটকের শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনা হয়ে মুক্তির প্রক্রিয়া। নির্মাতা মহিম বলেন, 'গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনার চেষ্টা করেছি। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।''ঢাকা টু দুবাই' নাটকে আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
2
নাটোরের সিংড়ায় নলডাঙার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ির চাপায় সোহেল আহমেদ ওরফে জীবন (৩৬) নামের এক স্থানীয় যুবক নিহত হয়েছেন।আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সিংড়া পৌরসভার সীমানা প্রাচীর নিংগইন এলাকায় সরকারি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই যুবক নিহত হন। তিনি সিংড়া প্রেসক্লাবের সদস্য ও সিংড়া বাজারের ফ্রেন্ডস কম্পিউটার অ্যান্ড স্টেশনারির স্বত্বাধিকারী বলে জানা গেছে। সেই সঙ্গে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদের উপজেলা প্রতিনিধি।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নলডাঙার ইউএনও সুখময় সরকারের স্ত্রী মানসী দত্ত মৌমিতা সরকারি গাড়ি (নাটোর-ঘ ১১-০০৩২) নিয়ে কলেজে যাচ্ছিলেন। তিনি সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক। সরকারি সম্পদ পারিবারিক কাজে ব্যবহারের সুযোগ না থাকলেও মৌমিতা প্রতিদিনই এ গাড়িতে কলেজ যান। ওই সময় সোহেল আহমেদ ওরফে জীবন সিংড়া থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল শেরকোল আগপাড়া বন্দর উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। সেই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। পথিমধ্যে সিংড়া পৌরসভার সীমানা প্রাচীর নিংগইন এলাকায় ইউএনওর গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহেল গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় হোটেল ব্যবসায়ী সোলায়মান বলেন, 'সরকারি গাড়িতে একজন নারী ও গাড়ির ড্রাইভারসহ মোট তিনজন ছিলেন। ঘটনার পর ওই নারী গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে চলে যান।'গাড়ির ছবি দেখালে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের একাধিক শিক্ষার্থী বলে, তাদের একজন শিক্ষক এই গাড়ি নিয়ে নিয়মিত কলেজে আসেন।তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন বলেন, কলেজে বিভিন্ন জন গাড়ি নিয়ে আসেন। কোনটা ইউএনওর বা সরকারি গাড়ি সেটা তাঁর জানা নেই।এ বিষয়ে জানতে চাইলে ওই গাড়িতে স্ত্রী মানসী দত্ত তখন ছিলেন না বলে দাবি করেছেন নলডাঙার ইউএনও সুখময় সরকার। তিনি বলেন, নলডাঙায় তেল সংকট থাকায় সরকারি গাড়িটি সেখানে তেল নিতে পাঠিয়েছিলেন।ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলডাঙার ইউএনও সুখময় সরকার ও সিংড়ার ইউএনও এমএম সামিরুল ইসলাম।'
6
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদ্যাপন করেছে চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, সিলেট। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সিলেটের একটি অভিজাত হোটেলে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাবের সদস্য ইমতিয়াজ আহমেদ বুলবুল ও হাফিজ আহমদ অনুষ্ঠান পরিচালনা করেন। বক্তব্য দেন ওই ক্লাবের সিলেটের সভাপতি ড. আবুল ফতেহ ফাত্তাহ, সম্পাদক এ টি এম শোয়েব, দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক মাহবুবুজ্জামান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ ও অধ্যাপক সাব্বির আহমদ। স্বাগত বক্তব্য দেন সদস্যসচিব অধ্যক্ষ ফজলুল হক।সভায় 'হৃদয়ের কাননে সতীর্থের গান' (চবি দিবস ২০২১) এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে মেতে ওঠেন খুনসুটিতে। হাসি, আনন্দ আর পুরোনো স্মৃতি হাতড়ে সবাই ফিরে যান বিশ্ববিদ্যালয়ের ফেলে আসা দিনে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমান, অতিরিক্ত সচিব (সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা) বিধায়ক রায় চৌধুরী, শাবিপ্রবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কবির আহমদ ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার পাল, এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
6
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় খাস, বেদখল ও পরিত্যক্ত জমিতে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। দখলমুক্ত জমিতে নির্মাণ করা হয়েছে ৪৭৭টি ঘর। সেই ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়ে খুশি ভূমিহীন ও গৃহহীনেরা।জানা গেছে, উপজেলায় ২২ একর ৬৫ শতাংশ খাসজমি দখলমুক্ত করা হয়। উপজেলার ৬টি ইউনিয়নে এই খাসজমি দখলমুক্ত করা হয়। চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী মৌজায় ৯ একর ৯৬ শতাংশ, রামপুর মৌজায় ৭৩ শতাংশ এবং মহিষকান্দি মৌজায় ৮৬ শতাংশ, পাটিখালঘাটা ইউনিয়নে পূর্বজোড়খালী মৌজায় ২ একর, আমুয়া ইউনিয়নে আমুয়া মৌজায় ৪৬ শতাংশ, বাঁশবুনিয়া মৌজায় ১ একর ৭০ শতাংশ এবং ছোনাউটা মৌজায় ১ একর ২৩ শতাংশ জমি, কাঠালিয়া সদর ইউনিয়নে আউরা মৌজায় ৮৬ শতাংশ, আনইলবুনিয়া মৌজায় ১ একর ৮২ শতাংশ, দক্ষিণ আউরা মৌজায় ২ একর, শৌলজালিয়া ইউনিয়নে কচুয়া মৌজায় ২৮ শতাংশ, দক্ষিণ শৌলজালিয়া মৌজায় ৬৩ শতাংশ, আওরাবুনিয়া ইউনিয়নে পূর্বছিটকী মৌজায় ১২ শতাংশ দখলমুক্ত করা হয়।মুজিববর্ষ উপলক্ষে এসব জমিতে ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়। দুই ধাপে ২১০টি ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় ধাপের ৯০টি ঘর চলতি মাসে হস্তান্তরের কথা রয়েছে।উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আবু বকর সিদ্দিক বলেন, 'প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে এখন শান্তিতে বসবাস করতে পারছি। নিজের স্থায়ী একটা ঠিকানা হয়েছে।'কাঠালিয়া সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের আমেনা বেগম বলেন, 'অন্যের জমিতে থাইক্কা খয়রাত (ভিক্ষা) কইরা খাই। কোনো দিনও পাকা ঘরে থাকমু এরহম আশা করি নাই। প্রধানমন্ত্রী ঘর উপহার দেওয়ায় এখন মাথা গোঁজার ঠাঁই হয়েছে।'আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরের বাসিন্দা আমেনা বেগম বলেন, 'সরকার জমিসহ পাকা ঘর দিয়েছে। এর আগে নিজের কোনো জমি ও ঘর ছিল না। এখন অনেক ভালো আছি। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।'আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া ওয়ার্ডের ইউপি সদস্য নকিরুল ইসলাম বলেন, 'আমার এলাকায় খাসজমি বেদখল ও পরিত্যক্ত ছিল। ইউএনও সেই জমি উদ্ধার করে অসহায় মানুষদের জন্য ঘর নির্মাণ করেন।'উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদুর রহমান বলেন, 'মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল মানুষের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে প্রতিটি এক লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৫০টি, দ্বিতীয় পর্যায়ে প্রতিটি এক লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ৩২৮টি ঘর নির্মাণ করা হয়েছে। তৃতীয় পর্যায়ে প্রতিটি দুই লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৯৯টি ঘর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।'কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, 'এখানে যোগদানের পর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের কাজ আসে। কিন্তু প্রকল্প বাস্তবায়নে জমির সংকট ছিল। পরে বেদখল ও পরিত্যক্ত খাসজমি উদ্ধার করা হয়। এই জমিতে ৪৭৭টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। বর্তমানে বাকি খাসজমি উদ্ধারের কাজ চলছে।'
6
নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণভবনে সংলাপ হয়েছে, সেখানে কোনো সাংবাদিক নেই। ফেসবুকে ছবি গেল কী করে? তিনি বলেন, 'সরকারের মতলবই খারাপ। এটা একটা মতলবি সরকার।' জাতীয় প্রেসক্লাবে শনিবার মাটির ডাক নামের একটি সংগঠনের উদ্যোগে 'নির্বাচন ভাবনা' শীর্ষক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এ মন্তব্য করেন। সংলাপের ছবি ছড়ানোর বিষয়ে মান্না বলেন, ঐক্যফ্রন্টকে দাওয়াত করা হয়েছিল নৈশভোজের। জোটের পক্ষ থেকে বলা হয়েছিল, ভোজসভার জন্য তো সেখানে যাওয়া হচ্ছে না, সেখানে সংলাপ করতে যাওয়া হচ্ছে, এটা কোনো উৎসব নয়। অতএব নৈশভোজ নয়। তারা (সরকার) মেনেছে। তিনি বলেন, 'আমরা বলিনি যে, জল পানও করব না। পানি খাওয়াবে, চা খাওয়াবে, চায়ের সঙ্গে বিস্কুট খাওয়াবে, স্ন্যাক্স দেবে, কে মানা করেছে? কিন্তু তারা স্ন্যাক্সের সঙ্গে স্যুপের ছবি দিয়ে ছড়াবে, কী বোঝাতে চাইছে? এই নেতারা জীবনে খাননি, খেতে গিয়েছিলেন সেখানে?' মাহমুদুর রহমান মান্না বলেন, সংলাপটা কি সংয়ের সঙ্গে আলাপ? প্রধানমন্ত্রীর উপদেষ্টা, দিনের মধ্যে চারবার কথা হয়, তাঁর সঙ্গে সংলাপ কী? বিরোধী দলের নেতা, সংসদে দেখা হয়, সংসদের বাইরে কথা হয়। তাঁর সঙ্গে সংলাপ কী? সরকারের মন্ত্রী, তাঁর একটি দল আছে, তাঁর সঙ্গে আলাদাভাবে সংলাপ কী? মাহমুদুর রহমান মান্না বলেন, ঐক্যফ্রন্টের চাওয়ার কারণে প্রধানমন্ত্রীকে সংলাপ করতে হয়েছে। এই সংলাপকে যতভাবে ক্ষতিগ্রস্ত, ছোট করা যায়, ফালতু বানিয়ে দেওয়া যায়-তার জন্য একটার পর একটা কাকে কাকে ডেকে কথা বলছেন। আর তাকে সংলাপ বলা হচ্ছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না আরও বলেন, 'আমরা এবার ঘরে ঢোকার লোক না। আমরা আন্দোলনই করব।' এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যফ্রন্ট ৬ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবং ৯ নভেম্বর রাজশাহীতে জনসভা করবে বলেও জানান মান্না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।
9
লক্ষ্মীপুরে রামগঞ্জ-সোনাপুর সড়কের সোনালী ব্যাংক সংলগ্ন খাল থেকে কাগজের কার্টনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় মুলি বাঁশের ব্যবসায়ী আবু তাহের মুন্সী জানান, তিনি প্রতিদিনকার মতো রোববার রাতে সোনালী ব্যাংক সংলগ্ন খালে ভিজিয়ে রাখা মুলি বাঁশ আনতে গিয়ে মোড়ানো অবস্থায় কাগজের একটি কার্টন দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে আনেন। এসময় লোকজনের উপস্থিতিতে বাক্সটি খুলে সেখানে এক নবজাতক ছেলের লাশ দেখে রামগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় ফার্নিচার ব্যবসায়ীরা শাহাদাত হোসেন জানান, একই জায়গায় বছর দুয়েক আগে আরো একটি নবজাতক শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: তোতা মিয়া জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। পরবর্তিতে বেওয়ারিশ হিসেবে রামগঞ্জ মধুপুর মসজিদ সংলগ্ন কবরস্থানে লাশটি দাফন করা হয়েছে। আরো পড়ুন : নদীতে মিলল নবজাতকের লাশবেড়া (পাবনা) সংবাদদাতা, ২৭ জানুয়ারি ২০১৯পাবনার বেড়া মডেল থানা পুলিশ রোববার সকাল ১০ টার দিকে কাকেশ্বরী নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার চাকলা ইউনিয়নের খাকছাড়া দমদমা ব্রীজের নিচে কাকেশ্বরী নদীতে নবজাতকের লাশ ভাসতে দেখে ভোরে এলাকাবাসী বেড়া থানায় খবর দেয়। পরে পুলিশ সকাল ১০ টার দিকে কাকেশ্বরী নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা শনিবার দিবাগত রাতে কে বা কারা নবজাতকের লাশ নদীতে ফেলে রেখে গেছে। নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে নবজাতকের লাশনারায়ণগঞ্জ সংবাদদাতা, ১৫ জানুয়ারি ২০১৯নারায়ণগঞ্জ শহরের নগর খানপুরের পুকুরপাড় এলাকায় ময়লার ভাগাড় থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। গতকাল সকাল ১০টায় এলাকার একটি মাঠের পাশে ময়লা, আবর্জনার মধ্যে নবজাতকের লাশটি পড়ে ছিল। এলাকাবাসী জানান, লাশটি একটি কন্যা শিশুর। শিশুটিকে জন্মের পরপরই রোববার রাতে কোনো একসময় কাপড় পেঁচিয়ে ফেলে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী শাকিল বলেন, সকাল ১০টার দিকে মাঠে আসি খেলতে তখন হঠাৎ দেখি কাক লুঙ্গিতে মোড়ানো কিছু একটা খাচ্ছে। সামনে গিয়ে দেখি একটি নবজাতকের লাশ। এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন, মাঠের একপাশে আমি কিছু সবজির চাষ করেছি। তাই প্রতিদিন সকালে এসে দেখে যাই। প্রতিদিনের মতো আজো সবজিগুলো দেখার জন্য এখানে আসি। তখন শাকিলের কথায় সামনে গিয়ে দেখি একটি নবজাতকের লাশ। সেটি একটি মেয়ে নবজাতক ছিল। লাশটি মাঠের পাশেই কবর দেয়া হয়েছে।
6
ভূমিকম্প ও সুনামিতে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার পালু শহরে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান চলছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩২ জনে। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সুলাওয়েস দ্বীপের বাসিন্দাদের এখন খাবার ও নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ার ভাইস-প্রেসিডেন্ট জুসুফ কাল্লা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা বেড়ে 'কয়েক হাজার' হতে পারে, কেননা যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় যেহেতু ক্ষতিগ্রস্ত অনেক স্থানে এখনও উদ্ধারকর্মীদের পৌঁছানো সম্ভব হয়নি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্প ও সুনামির কারণে পালু শহরের বিভিন্ন রাস্তাঘাট ও ব্রিজ চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের হিসাব অনুযায়ী, ভূমিকম্প ও সুনামিতে ১৬ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ও শুক্রবার বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয় ইন্দোনেশিয়ায়, যার মধ্যে কয়েকটি ছিল বেশ শক্তিশালী। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। ভূমিকম্পের প্রভাবে প্রায় তিন মিটার উঁচু ঢেউ আঘাত হানে পালু শহরের সুলাওয়েসি দ্বীপে। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলা সংস্থা বিএনপিবি'র মুখপাত্র সুতপো পারো নিউগরোও জাকার্তায় এক ব্রিফিংয়ে বলেন, সুনামি সতর্কতা জারি করার পরও লোকজন তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে গেছেন। এজন্য মৃতের সংখ্যা এতো বেশি।
3
তিউনিসিয়ায় বিচার বিভাগের তত্ত্বাবধান ও স্বাধীনতার সংরক্ষণের বিষয়ে শর্তাধীন নতুন এক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইদ। রোববার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তিউনিসিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে এই আদেশ জারি হয়। বিজ্ঞপ্তি অনুসারে, প্রেসিডেন্টকে সংস্থাটির নিয়ন্ত্রণে ক্ষমতা দেয়া হয়েছে। এই ক্ষমতাবলে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব পালনে অস্বীকার করা বিচারকদের তিনি অব্যাহতি দিতে পারবেন এবং পছন্দমতো বিচারকদের মনোনয়ন বা পদোন্নতি দিতে পারবেন। একইসাথে আদেশে বিচারকদের জন্য কর্মবিরতিতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নতুন এই আদেশ বাস্তবায়িত হলে কায়েস সাইদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিচার বিভাগও তার নিয়ন্ত্রণে আসবে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট কায়েস সাইদ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ভেঙে দেয়ার ঘোষণা করেন। প্রেসিডেন্ট কায়েস সাইদ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্যদের পক্ষপাতিত্ব ও দুর্নীতির দায়ে অভিযুক্ত করেন। কায়েস সাইদ অভিযোগ করেন, কাউন্সিলের সদস্যরা 'কোটি কোটি' টাকা ঘুষ নিচ্ছেন এবং রাজনৈতিক স্পর্শকাতর মামলার তদন্তগুলোতে দেরি করছেন। পরে ৭ ফেব্রুয়ারি তিউনিসীয় পুলিশ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ভবন বন্ধ করে দেয়। ২০১৬ সালে তিউনিসিয়ায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদের পেশাগত প্রসার নিশ্চিত করার জন্য এই সংস্থাটি গঠন করা হয়েছিলো। সংস্থাটি ভেঙে দেয়ার জেরে তিউনিসিয়ায় বিচারকরা ৯ ও ১০ ফেব্রুয়ারি দেশজুড়ে কর্মবিরতির ডাক দেন। বিচারকদের কর্মবিরতির জেরে ৯ ফেব্রুয়ারি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ভেঙে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেন সাইদ। গত বছর ২৫ জুলাই করোনা পরিস্থিতিতে তিউনিসিয়ায় সৃষ্ট দুর্যোগপূর্ণ অবস্থায় জেরে আকস্মিক সরকারবিরোধী বিক্ষোভের পর রাতে প্রেসিডেন্ট কায়েস সাইদ দুই বছর আগে নির্বাচিত পার্লামেন্ট ৩০ দিনের জন্য স্থগিত, প্রধানমন্ত্রী হিশাম মাশিশিকে বরখাস্ত ও দেশের নির্বাহী ক্ষমতা নিজের হাতে নেয়ার ঘোষণা দিয়ে আদেশ জারি করেন। পরে ২৩ আগস্ট 'রাষ্ট্রের জন্য হুমকি' বিবেচনায় পরবর্তী আদেশ দেয়া না পর্যন্ত পার্লামেন্ট স্থগিত রাখার আদেশ দেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। অপরদিকে ২২ সেপ্টেম্বর জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের কিছু অংশ স্থগিত করার মাধ্যমে নিজের ক্ষমতা জোরদার করেন সাইদ। তিউনিসিয়ার রাজনৈতিক দলগুলো এই আদেশকে 'সাংবিধানিক অভ্যুত্থান' বলে অভিযোগ করে আসছে। ২০১১ সালে আরব বসন্তের সূচনাকারী দেশ তিউনিসিয়ায় স্বৈরশাসনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে ২৪ বছর দেশটি শাসন করা একনায়ক জাইন আল আবেদীন বিন আলী ক্ষমতাচ্যুৎ হন। এর পর থেকেই গত দশ বছর ভঙ্গুর অবস্থা সত্ত্বেও আরব বিশ্বের একমাত্র গণতান্ত্রিক শাসন উত্তর আফ্রিকার দেশটিতে চালু ছিলো। সূত্র : আলজাজিরা
3
'মেক্সিকো সিটি' নামে পরিচিত এই শহরের প্রতিষ্ঠা স্পেনীয় দখলদারদের হাতে। এই শহরের পাশেই ২৫ মাইল দূরে দখলপূর্ব প্রাচীন শহর তিওতিহুয়াকান (ঈশ্বরের জন্মভূমি) মেক্সিকোর প্রাচীন সভ্যতাকেন্দ্র। এখানে সূর্য আর চন্দ্র দেবতার উদ্দেশে নির্মিত পিরামিডগুলো সে সময়ের উন্নতমানের স্থাপত্য, নির্মাণশৈলী ও অর্থনৈতিক শক্তি নির্দেশ করে। প্রাচীন সভ্যতার স্মৃতি মুছে ফেলতে স্পেনীয়রা পত্তন করে নতুন শহর। মেক্সিকোজুড়ে দখলপূর্ব আর পরবর্তী শৈল্পিক নির্মাণের সহাবস্থান। মেক্সিকো সিটিতে দর্শনীয় ভাস্কর্য আর স্থাপত্যের ছড়াছড়ি। প্রায় ১০ হাজার বছরের সমৃদ্ধ আজটেক ও মায়া সভ্যতার এই অঞ্চল স্পেনীয় দখলে যায় ১৫২১ সালে। ১৮১০ সালে মেক্সিকোর মানুষ স্বাধীনতা ঘোষণা করে। ১৮৪৬-৪৮ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের পর মেক্সিকোর বিশাল অঞ্চল দখল করে নেয় যুক্তরাষ্ট্র। সেসব দখলকৃত অঞ্চলের মধ্যে আছে বর্তমানের টেক্সাস, নিউ মেক্সিকো। নির্মম পরিহাস, এসব অঞ্চলই বর্তমান মেক্সিকোর অভিবাসীদের প্রধান গন্তব্য। ১৯ শতকের ত্রিশের দশকে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক ছিল মেক্সিকো, প্রধানত বিভিন্ন মার্কিন কোম্পানি তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করত। তেলক্ষেত্রের শ্রমিকদের ব্যাপক আন্দোলন ও ধর্মঘটের ফলে সৃষ্ট পরিস্থিতিতে ১৯৩৮ সালের ১৮ মার্চ তৎকালীন মেক্সিকান প্রেসিডেন্ট কারদেনাস সব তেলক্ষেত্র জাতীয়করণের নির্দেশে স্বাক্ষর করেন। জানা যায় যে ভেতর থেকে প্রতিরোধের আশঙ্কায় প্রেসিডেন্ট মন্ত্রিসভার সদস্যদের জানানোর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন। কারদেনাসের সমর্থনে এই শহরে লাখো মানুষ জমায়েত হয় রাস্তায়। প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়ার জন্য মানুষ চাঁদা দেওয়া শুরু করে, অর্থ ছাড়াও এর অন্তর্ভুক্ত ছিল কাপড়, গয়না, গার্হস্থ্য সরঞ্জাম, গবাদিপশু, মুরগি ইত্যাদি। এই শহরে আজ থেকে এক শ বছরের বেশি আগে ব্রিটিশ অধিকৃত ভারতের বাংলা অঞ্চল থেকে এম এন রায় নামে পরিচিত ৩০ বছর বয়সী এক যুবক এসে হাজির হয়েছিলেন। ভারতকে স্বাধীন করতে তিনি সশস্ত্র সংগ্রামের ধারায় যুক্ত ছিলেন। অস্ত্র ও সমর্থন সংগ্রহের জন্য তাঁকে বিভিন্ন দেশ সফরের দায়িত্ব দেওয়া হয়েছিল। চীন, জাপান, জার্মানি হয়ে যুক্তরাষ্ট্র পর্যন্ত সর্বত্রই তাঁকে পুলিশের হয়রানি ও তাড়ার মধ্যে থাকতে হয়েছে। কয়েক বছরে বহু রকম চেষ্টা ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রে থাকাকালে মার্ক্সীয় দর্শনের সঙ্গে তাঁর পরিচয় হয়, সেখানকার পুলিশের হাত থেকে বাঁচতে তিনি মেক্সিকো সিটিতে আসেন। মেক্সিকো কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাকালে তিনি যুক্ত ছিলেন সে দেশের কমরেডদের সঙ্গে। মৃত্যুর পর প্রকাশিত তাঁর মেমোয়ার্স-এ তিনি মেক্সিকো সম্পর্কে লিখেছেন, 'একটি স্থায়ী বিপ্লবের অবস্থায় থাকা এই দেশই সম্ভাবনার ভূমি মনে হলো। এরপর যদি আর কিছু না-ও করতে পারি, আমি এখানেই থেকে যাব এবং বিপ্লবে অংশ নেব। ভারত আমার একমাত্র মনোযোগের ক্ষেত্র আর ছিল না। আমি শুধু বিপ্লবকে আন্তর্জাতিক সামাজিক প্রয়োজন হিসেবে দেখতে শিখছিলাম।' বিশ্ব বিপ্লবের লড়াইয়ের সঙ্গে যুক্ত আরেক ব্যক্তিত্ব লিয়ন ত্রৎস্কি এই শহরেই আশ্রয় নিয়েছিলেন এর ২০ বছর পর। রুশ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পর বিপ্লবোত্তর সমাজতন্ত্র নির্মাণের পথ ও পদ্ধতি নিয়ে স্তালিনের সঙ্গে তাঁর বিরোধ তীব্র হলে তিনি বিতাড়িত হন এবং একপর্যায়ে মেক্সিকোরবিপ্লবী ও শিল্পী দিয়েগো রিভেরার মধ্যস্থতায় রাজনৈতিক আশ্রয় পান। এই শহরেই তাঁর পরিচয় ও প্রেম হয় আরেক বিপ্লবী ও শিল্পী ফ্রিদা কাহলোর সঙ্গে। ত্রৎস্কি এই শহরেই নিহত হন ১৯৪০ সালে। এর ১৪ বছর পর কিউবার জেল থেকে মুক্ত হয়ে এই শহরে এসে হাজির হন ফিদেল কাস্ত্রো। আর্জেন্টিনা থেকে গুয়াতেমালাসহ বিভিন্ন দেশ হয়ে এই শহরেই হাজির হন চে গুয়েভারা। এখানে ফিদেল ও চের সাক্ষাৎ এবং বোঝাপড়া নতুন ইতিহাস নির্মাণের পথ তৈরি করে। এখান থেকেই কিউবা বিপ্লবের যাত্রা শুরু করেন তাঁরা। মেক্সিকোর সংকট ও জাগরণকালে দিয়েগো রিভেরা ও ফ্রিদা কাহলো ছিলেন খুবই সক্রিয়। এখনো তাঁরা মেক্সিকোর মানুষের কাছে জীবন্ত। পুরোনো বিশাল একটি ভবনে মেক্সিকোর শিক্ষা মন্ত্রণালয়। সেখানে নেতাদের বন্দনা নয়, প্রথম ও তৃতীয় তলার সব দেয়ালে দিয়েগোর আঁকা চিত্র বা ম্যুরাল। এসব চিত্রে বিস্তৃতভাবে এসেছে মেক্সিকোর শ্রমজীবী মানুষের জীবন আর তাদের সাম্রাজ্যবাদ ও শোষণ-পীড়নবিরোধী লড়াইয়ের চিত্র। মেক্সিকোর বৃহত্তম বিশ্ববিদ্যালয় ন্যাশনাল পাবলিক ইউনিভার্সিটিতেও জ্ঞানচর্চা আর নান্দনিকতার মিশেল ঘটেছে। অর্থনীতি বিভাগের অধ্যাপক জানালেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন-ফি নিয়ে চিন্তা করতে হয় না। ফ্রিদা কাহলোদের বাসভবন যা 'ব্লু হাউস' নামে পরিচিত, তা এখন ফ্রিদা মিউজিয়াম। প্রতিদিন সেখানে সকাল থেকে লাইন ধরে শত শত মানুষ দাঁড়িয়ে থাকে ভেতরে প্রবেশের জন্য। কোনো সন্দেহ নেই, এই ভবনের ভেতরে সময় কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা। জার্মান-হাঙ্গেরীয় বাবা আর মেক্সিকান আদিবাসী মায়ের সন্তান ফ্রিদার জন্ম ১৯০৭ সালে। ছয় বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে মাসের পর মাস ঘরে আটকে থাকতে হয়, তাঁর এক পা স্থায়ীভাবে দুর্বল হয়ে যায়। ১৮ বছর বয়সে এক ভয়ংকর সড়ক দুর্ঘটনায় শরীর দুমড়েমুচড়ে যায়। শরীরে ৩৩টি অস্ত্রোপচার লাগে। ক্রাচ ছাড়াও বাকি জীবনে তাঁর শরীরে বহু রকম বাঁধাছাঁদা রাখতে হতো। শরীর নিজে নিজে চলতে পারত না। ঘরে বা হাসপাতালে কেটেছে তাঁর জীবনের বড় সময়। এর মধ্যেই শুরু হয় তাঁর শিল্পীসংগ্রামী জীবন, কল্পনা, বেদনা, আনন্দ, সাহস, দৃষ্টির গভীরতা, গাঢ় রঙের খেলা। ইয়ুথ কমিউনিস্ট লিগের সদস্য থাকাকালে পরিচয় হয় দিয়েগোর সঙ্গে, বিয়ে করেন। ভাঙাচোরা শরীর নিয়েই তৈরি হয় তাঁর অসাধারণ সব শিল্পকর্ম। শুধু শিল্পকর্ম নয়, পোশাক ও সাজগোজেও তিনি ছিলেন উজ্জ্বল ও অনন্য। মায়ের অক্সাকানা জাতির শিকড়, যেখানে নারীর ভূমিকা ছিল নেতৃত্ব ও কর্তৃত্বের, তাঁর পোশাক ছাড়াও জীবন দর্শন নির্ধারণেও বিশেষ ভূমিকা পালন করেছিল। সমাজের অনুশাসন, নারী-পুরুষ শ্রম বিভাজন, যৌনতা ইত্যাদি কোনো বিষয়েই তিনি সমাজ-নির্ধারিত বিধিনিষেধ বা সংস্কার গ্রহণ করেননি। সে হিসেবে তিনি ছিলেন মুক্ত মানুষ। তবে মনপ্রাণ দিয়ে সন্তান চেয়েছিলেন, শরীরের কারণে সম্ভব হয়নি। ফ্রিদার ভবনে তাঁর বেশ কিছু শিল্পকর্ম রক্ষিত আছে। নিজের শরীর নিয়েই তাঁর বহু শিল্পীয় কাটাছেঁড়া, আর আছে রাজনৈতিক ভাষ্য, মানুষের লড়াই আর স্বপ্ন। তাঁর শোয়ার ঘরে একদিকে লেনিনের রুশ বিপ্লব ঘোষণার ছবি। বিছানার মুখোমুখি মার্ক্স, অ্যাঙ্গেলস, লেনিন, স্তালিন ও মাও-এর ছবি। মার্ক্সের সঙ্গে নিজের প্রতিকৃতি নিয়ে এঁকেছেন। জীবনের শেষ বছরে তিনি নিজের প্রতিকৃতির সঙ্গে স্তালিনকে রেখেও ছবি এঁকেছেন। বোঝা যায়, ত্রৎস্কির সঙ্গে প্রেম হলেও তাঁর স্তালিন ভাষ্য সম্পর্কে তিনি একমত ছিলেন না। ১৯৫৪ সালে গুয়াতেমালায় নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে মার্কিন সিআইএ দীর্ঘমেয়াদি স্বৈরতন্ত্র কায়েম করে, গণহত্যার সূচনা করে। লাতিন আমেরিকাজুড়ে অন্যান্য শহরের মতো মেক্সিকো সিটিও প্রতিবাদে মুখর হয়। ফ্রিদা তখন মৃত্যুশয্যায়, হুইলচেয়ারে বসেও প্রতিবাদে যোগ দেন। এর ১০ দিন পরেই ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন তিনি। শরীরে একের পর এক আঘাত, নানা সংকট সত্ত্বেও কী প্রবল মানসিক শক্তি নিয়ে একজন মানুষ নিজের সৃজনশীলতার মধ্যে অসাধারণ হয়ে ওঠেন, অপরাজেয় থাকেন, তার অনন্য দৃষ্টান্ত ফ্রিদা। এই বিশ্বে বর্জ্য আর মুনাফার পাহাড়ের নিচে চাপা পড়া প্রাণ-প্রকৃতির লড়াই ফ্রিদার উত্তরসূরি সন্ধান করে। জীবনের শেষ আঁকা ছবিতেও ফ্রিদা নিজের ক্ষতবিক্ষত জীবনের রক্তাক্ত শক্তি প্রকাশ করেন-ভিভা লা ভিদা-জীবনের জয় হোক! আনু মুহাম্মদঅর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক[]
8
নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা উপজেলার সব ইউনিয়নের হাটে-বাজারে এখনো শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-পোস্টার। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই এসব ব্যানার-পোস্টার লাগানো হয়েছিল।এদিকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে গত ১৭ নভেম্বর গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ২৫ নভেম্বরের মধ্যে প্রচারসামগ্রী প্রার্থীদের নিজ উদ্যোগে সরিয়ে নিতে বলা হয়। কিন্তু এ নির্দেশনা দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলও তা আমলে নেননি সম্ভাব্য প্রার্থীরা।এদিকে প্রচার শুরুর আগেই ব্যানার-ফেস্টুন লাগানোর বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, 'প্রতীক বরাদ্দের আগে প্রচার চালানোর কোনো সুযোগ নেই। নির্দেশনার পরও সম্ভাব্য প্রার্থীরা তাঁদের প্রচার সামগ্রী সরাননি। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।'
6
করোনা মহামারিতে সারা দেশে কঠোর লক ডাউনের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৫২ জন শ্রমিক নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে , কারখানার সিড়ি বন্ধ থাকায় নারী শ্রমিকসহ অনেকে লাফিয়ে পড়েও নির্মমভাবে মারা গেছেন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দ্রুত বিচার এবং শাস্তির দাবি জানিয়েছে ব্লাস্ট। পাশাপাশি এ ঘটনায় নিহত ও আহত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা সহ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তার দাবিও জানিয়েছেন তারা। শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে ব্লাস্ট। ব্লাস্ট বলেছে, শ্রমিকের নিরাপদ কর্মক্ষেত্র, নিরাপত্তা ও সুরক্ষা সকল কারখানায় নিশ্চিত করতে হবে। শ্রম আইনে নিহত ও আহত শ্রমিকের ক্ষতিপূরণের জন্য যে অপর্যাপ্ত অর্থের কথা উল্লেখ আছে তা অতি জরুরি পর্যালোচনা করে একটি সুনির্দিষ্ট মানদণ্ড নির্ণয়ের জন্য সংশোধন হওয়া প্রযোজন। ২০১৩ সালে রাণা প্লাজা ধ্বসে যে নীতিমালার ভিত্তিতে ক্ষতিপূরণের বিষয়টি ধার্য্য করার প্রচেষ্টা নেয়া হয়েছে তা আমাদের আইন এবং চর্চায় অনুসরণ করা উচিত। পাশাপাশি এ ধরণের হত্যাকাণ্ডের তদন্ত প্রকাশ করা প্রয়োজন। এই লকডাউন অবস্থায় শ্রমিকের নিরাপদ কর্মক্ষেত্র ও সুরক্ষার প্রতি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ তদারকি করেন সেই দাবি জানিয়েছে সংগঠনটি।
6
পটুয়াখালীতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে প্রথম পতাকা উত্তোলনকারী যুদ্ধকালীন সময়ের মুক্তিযোদ্ধা গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার গতকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আনুঃ রাত ৯.৪৫ মিনিটের সময় মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) করে মারা যান (ইন্নালিল্লাহি .রাজিউন)। সম্প্রতি আরও ২ বার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ (স্ট্রোক) করেছিলেন বলে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি উপজেলার দেউলী-সুবিদখলী ইউনিয়নের দেউলী গ্রামের মৃত হাজী কাদের মৃধা ছেলে। তিনি মৃত্যুর সময় - স্ত্রী, ২ ছেলে, ৬ মেয়েসহ অনেক গুনাগ্রহী রেখে গেছেন। বুধবার (১৬ ডিসেম্বর) বাদ যোহর তাকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানা যায়।
6
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নামকরণ করা হয়েছে 'বঙ্গবন্ধু বিপিএল'।আজ শনিবার উন্মোচনকরা হলো এই বিপিএলের লোগো। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল ও মিডিয়া কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস সহ আরও অনেকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বর্ষ। ওই দিন প্রধানমন্ত্রী বিপিএলের উদ্বোধন করবেন। নতুন আঙ্গিকের এবারের বিপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজি নেই। আয়োজন ও দল ব্যবস্থাপনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
12
আম উপহার পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, বাংলাদেশ থেকে আম পাঠানোর সৌজন্যতা আমাকে ছুঁয়ে গেছে। এ ঘটনা সাম্প্রতিক ঢাকা সফরে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছে, সেটিই স্মরণ করিয়ে দিল আরেকবার। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনের দিকে এগিয়ে নিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এর আগে ৪ জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হাঁড়িভাঙা উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডি প্রতিদিন/কালাম
6
'১০,০০০ এবং আরও একটি ধর্ষণ' নামের একটি ছবিতে যুক্ত হলেন রাজ রীপা আর ওমর মালিক। কথাসাহিত্যিক হুমায়ুন আজাদের এ নামের উপন্যাস থেকে ছবিটি পরিচালনা করছেন সোহেল রানা বয়াতি। ইতিমধ্যে ছবির অভিনয়শিল্পী, শুটিং লোকেশনসহ প্রযোজনা-পূর্ববর্তী কাজগুলো সম্পন্ন করেছেন নির্মাতা। গত শুক্রবার ছবি নির্মাণের জন্য হুমায়ুন আজাদের পরিবারের লিখিত অনুমতি গ্রহণ করেছেন নির্মাতা। আপাতত উপন্যাসের নামেই ছবির নামকরণ করা হয়েছে। মুক্তির আগে প্রয়োজনে নামটি পরিবর্তন করা হতে পারে। সোহেল রানা বলেন, দেড়-দুই বছর ধরে কাজটি করার পরিকল্পনা করছেন। তিনি বলেন, 'স্যারের উপন্যাসটি নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব দিতে তাঁর পরিবারের কাছে যেতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। গত শুক্রবার স্যারের স্ত্রী, কন্যাসহ পরিবারের সদস্যরা লিখিতভাবে আমাদের অনুমতি দিয়েছেন। সিনেমায় উপন্যাসের গল্প অক্ষুণ্ন রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা। সেটা মেনেই আমরা কাজটি করব।' সিনেমা বানানোর জন্য হুমায়ুন আজাদের বইটি বেছে নিলেন কেন? পরিচালক বলেন, 'বাংলাদেশে যৌন হয়রানি বেড়েছে। স্যারের এই উপন্যাসে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদের ভাষাটি আমার খুব পছন্দ হয়েছে। এ ছাড়া এর আগে "জল ও পানি", "সেলাই জীবন" ও "টিয়ার গপ্পো" নামে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলাম। এ ধরনের গল্প নিয়ে কাজ করতে আমার ভালো লাগে।' ছবিতে ধর্ষণের শিকার একজন নারীর চরিত্রে দেখা যাবে রাজ রীপাকে। মৌখিকভাবে ছবিতে অভিনয়ে সম্মত হয়েছেন রীপা। তিনি বলেন, 'পরিচালকের সঙ্গে কয়েকবার আলোচনায় বসেছিলাম। মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। যেকোনো দিন হয়তো আনুষ্ঠানিক চুক্তি হয়ে যাবে।' ওমর মালিক বলেন, 'গেল বুধবার চুক্তি করেছি। ছবিতে অনেকগুলো চরিত্র আছে। তার মধ্যে মুখ্য দুটি চরিত্রের একটিতে আমি কাজ করছি। কাজটি শুরু করার জন্য মুখিয়ে আছি। গত এক বছরে অন্তত দশবার উপন্যাসটি পড়েছি।' এই মুহূর্তে তিনি খাগড়াছড়িতে 'মধ্যবৃত্ত' ছবির শুটিং করছেন। পরিচালক জানালেন, জানুয়ারি মাসে ফরিদপুর ও টাঙ্গাইলে দুই ধাপে হবে '১০,০০০ এবং আরও একটি ধর্ষণ' ছবিটির শুটিং। ছবির চিত্রনাট্য করছেন অপূর্ণ রুবেল।
2
গোটা ভারত মেতেছে উৎসবের আনন্দে। কদিন আগেই শেষ হয়েছে দুর্গাপূজার উৎসব। এবার দেওয়ালি বা দীপাবলিকে ঘিরে উৎসবে মাতোয়ারা সবাই। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ আজ থেকেই মেতে উঠেছে কালীপূজায়। বড় বড় মণ্ডপ আর আলোর মালায় সেজেছে গোটা রাজ্য। তবে উৎসবে আনন্দের পাশাপাশি উঁকি দিচ্ছে শঙ্কাও। উৎসবের হাত ধরে দেশটিতে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবারের তুলনায় আজ বুধবার ভারতে করোনা সংক্রমণ বেড়েছে ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৯০৩ জনের। পশ্চিমবঙ্গে শনাক্তের সংখ্যা ৮৬২।বিশেষজ্ঞদের মতে, সাবধানতা অবলম্বন না করলে সামনে বিপদ আরও বাড়তে পারে।উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৮ হাজার ১৪০ জনের। করোনায় মারা গেছেন ৪ লাখ ৫৯ হাজার ২০৩ জন। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৭৪০ জন।
3
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ও তাঁর স্ত্রীকে সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেনস্তাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি তাঁকে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া হত্যা ও হামলা-মামলার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার মুন্সিগঞ্জের কুচিয়ামারাতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। গতকাল সোমবার হেফাজতে ইসলামের এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় উল্লেখ করা হয়। এতে বলা হয়, গতকাল জামিয়া রাহমানিয়ায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'মাওলানা মামুনুল হক ৩ এপ্রিল তাঁর স্ত্রীকে নিয়ে সোনারগাঁ রিসোর্টে গিয়েছিলেন। ইসলামি শরিয়তের আলোকে তাঁর বিবাহ পরিপূর্ণ শুদ্ধ মর্মে আমরা নিশ্চিত হয়েছি। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। দেশের যেকোনো নাগরিক তাঁর স্ত্রী-পরিবার নিয়ে যেকোনো স্থানে যাওয়ার অধিকার রাখেন। কিন্তু মাওলানা মামুনুল হকের মতো পরিচিত ও সম্মানিত ব্যক্তির ওপর সন্ত্রাসীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। জাতীয় সংসদে একজন নাগরিকের ব্যক্তিগত বিষয়কে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এটা জনগণ কখনোই আশা করেনি। আমরা এ বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানাই।' গত ২৬, ২৭, ২৮ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জসহ সারা দেশে হেফাজত কর্মী ও প্রতিবাদী মানুষের ওপর হামলা হয়েছে বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে। হামলায় ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ২০ জন নিহত হয়েছে উল্লেখ করে এ ব্যাপারে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার হওয়া হেফাজত কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধুপুরে গত হরতালের দিনে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ মধুপুরীকে গুলি করে আহত করা হয়েছে। তারপরেও সেখানকার স্থানীয় জনগণকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আগামী বৃহস্পতিবার মুন্সিগঞ্জের কুচিয়ামারাতে হেফাজতে ইসলামের উদ্যোগে দেশব্যাপী হত্যা ও হামলা-মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আবুল কালাম, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মাহফজুল হক, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা হাসান জামিল, মাওলানা জসিমউদ্দীন, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মুসা বিন ইজহার, অর্থ সম্পাদক মাওলানা মুনির হোসাইন কাসেমী, ঢাকা মহানগর সহসভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন, সহপ্রচার সম্পাদক ফয়সাল আহমদ, সহ অর্থ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব, ঢাকা মহানগর সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফজলুর রহমান প্রমুখ।
9
দিনাজপুরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গিয়ে আশুবার বিলে নিজেরা নৌকা চালানোর সময় নৌকাডুবিতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ শিক্ষার্থী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ফারিয়া আক্তার মৌমি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র হাসনাত দীপ্ত এবং একই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ছাত্র রাফিদ ইসলাম। তাদের প্রত্যেকেরই বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানা গেছে। এদের তিনজনেরই বাড়ি দিনাজপুর সদর উপজেলায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিপ্রবির ৪ ছাত্র ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের একজন ছাত্রীসহ ৫ জন মিলে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যানে ঘুরতে যান। তারা শালবন, কাঠের তৈরি ব্রিজসহ নানা স্থাপনা ঘুরে দেখার পর বিকালে বিল দেখার উদ্দেশে নৌকায় উঠেন। জাতীয় উদ্যান রক্ষা উন্নয়ন কমিটির সভাপতি মো. মাহাবুবর রহমান জানান, বিকাল ৪টার দিকে তারা মাঝি ছাড়া নিজেরাই নৌকা নিয়ে বিলে ঘুরতে যান। এক সময় বিলের পানিতে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানায় সবাই তলিয়ে যান। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ২ জনের চিকিৎসা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই নৌকাটি মাঝখানে ডুবে যাওয়ায় তাদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে যেতে বেশকিছু সময় অতিবাহিত হয়েছে। তাছাড়া শিক্ষার্থীরা কেউই সাঁতার জানাত না বলে জানিয়েছে তারা। নবাবগঞ্জ থানার পরিদর্শক (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
6
শরৎ শেষ। শঙ্খ সাদা শিউলি, নীল আকাশ, ঝিম মেরে থাকা পরিপক্ব সোনালি ধানের খেত, শিষে ঝুলে থাকা শিশির বিন্দু, জল টেনে যাওয়া বিল, শাপলার গোড়ায় ঘাঁই মারা পুরুষ্ট শোল আর দিগন্তে ঝুলে থাকা তেজি রোদের ধূসর বিকেল। বাঁশবনের ফাঁকে ফাঁকে বইবে হেমন্তের হাওয়া- কেমন একটা শিরশিরে অনুভূতি নিয়ে। শিউলির সুগন্ধ পাওয়া যাবে কিছু। তার চেয়ে বেশি পাওয়া যাবে জল নেমে যাওয়া বিলে মাটির সোঁদা গন্ধ। শীত নেই। কিন্তু নিঝুম দুপুরের পর পাওয়া যাবে শীতের আমেজ। এখনো কিছু কাশের বন অবশিষ্ট থাকবে যমুনেশ্বরী, তিস্তা কিংবা কাঁকড়া, মহানন্দা নদীর চরে। পদ্মার চরে পাওয়া যাবে কাশের বন, সঙ্গে বুনো পাখিদের ঝাঁক। বলছি উত্তরের কথা। শীত কাটাতে সবাই যায় উত্তরবঙ্গে। কিন্তু হেমন্তের রূপ না দেখলে অনেক কিছুই অদেখা থেকে যাবে ভ্রমণপিপাসুদের। দিগন্ত প্রসারী ধানখেত, উত্তরের নীল আকাশ ভেদ করে হঠাৎ হঠাৎ দেখা দেওয়া কাঞ্চনজঙ্ঘা। শরৎ আর হেমন্তের উত্তরবঙ্গ আপনাদের জন্য অপেক্ষা করে আছে এসব নিয়ে। ঢাকায় যখন গরমে অতিষ্ঠ জীবন, উত্তরে তখন শীতের আগমনী বার্তা প্রায় ঘোষিতই হয়ে গেছে। ভোরবেলা গায়ে চড়াতে হয় কাঁথা কিংবা কম্বল। শুক্র-শনি অথবা তার সঙ্গে আর এক-আধটা দিন যোগ করলে ঘুরে আসা যায় উত্তরের বিশাল এলাকা থেকে। বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ তো বটেই। এ সময় ঘুরতে ভালো লাগবে সত্যিকারের উত্তরবঙ্গ তথা রংপুর-দিনাজপুরেও। বরং রাজশাহী বা বগুড়ার চেয়ে রংপুর-দিনাজপুরে এখন অদ্ভুত হেমন্তের দেখা পাওয়া যাবে।হেমন্তের প্রকৃতি দেখার সঙ্গে যোগ করতে পারেন দেশের প্রাচীনতম মন্দিরে পূজা দেখার আনন্দ। যে মণ্ডপের কথা বলছি, সেটির নাম 'শ্রীশ্রী গোবিন্দ ও দুর্গামাতা মন্দির।' রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে এই মন্দির। তাহেরপুরের প্রাচীন নাম ছিল তাহিরপুর। এটি এখন বাগমারার একটি পৌর এলাকা। রাজশাহী শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে তাহেরপুর। আজ থেকে প্রায় ৫৪০ বছর আগে এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা কংসনারায়ণ রায়। এ মন্দিরটি বাংলাদেশের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম। সে আমলে রাজা সাড়ে ৮ লাখ টাকা খরচ করে আয়োজন করেছিলেন শারদীয় দুর্গাপূজা। এখনকার আমলে ওই টাকার পরিমাণ ৩০০ কোটিরও বেশি। ঘটনাটি সম্রাট আকবরের আমলের।এর আগে মহাশক্তির আরাধনা করেছিলেন অনেকেই। কিন্তু এত টাকা ব্যয় করে কোনো রাজবাড়িতে দুর্গাপূজার প্রথম আয়োজনটা সম্ভবত করেছিলেন রাজা কংসনারায়ণ। তাঁর সৌজন্যে মানুষ দেখেছিল অকালবোধনে আধুনিক দুর্গাপূজা।তাহিরপুরের রাজবংশ ছিল বাংলার প্রাচীন রাজবংশগুলোর অন্যতম। এই রাজবংশের আদিপুরুষ মৌন ভট্ট। বংশের শ্রেষ্ঠ সামন্ত ছিলেন কংসনারায়ণ রায়। মোগল-পূর্ব সময়ে চট্টগ্রামের মগ দমন, ফৌজদারের দায়িত্ব পালন করেন তিনি। রাজা টোডরমলের সঙ্গে ভূমি বন্দোবস্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কংসনারায়ণ। তিনি ভেবেছিলেন, সম্রাট তাঁকে বাংলার সুবেদার করবেন। কিন্তু সম্রাট তাঁকে 'রাজা' উপাধিতে ভূষিত করে বাংলার দেওয়ান নিযুক্ত করেন। এরপর তিনি মনঃক্ষুণ্ন হয়ে বয়স বেড়ে যাওয়ার অজুহাতে সে দায়িত্ব ফিরিয়ে দেন সবিনয়ে।রাজা কংসনারায়ণ রায়ের প্রতিষ্ঠিত মন্দিরে এবারও দুর্গাপূজা হচ্ছে। চাইলে দেখে আসতে পারেন ঐতিহাসিক সে মন্দিরের দুর্গাপূজা। ২০১৮ সালে স্থানীয় সাংসদ এনামুল হকের প্রচেষ্টায় প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে শ্রীশ্রী গোবিন্দ ও দুর্গামাতা মন্দিরে স্থাপন করা হয়েছে অষ্টধাতুর মূর্তি। দেশের খুব কম মন্দিরেই অষ্টধাতুর স্থায়ী দুর্গাপ্রতিমা রয়েছে।এ রকম আর একটি প্রাচীন দুর্গাপূজা দেখে আসতে পারেন দিনাজপুর থেকে। দিনাজপুর রাজবাড়িতে হয় এ দুর্গাপূজা। দিনাজপুর রাজবাড়ি প্রতিষ্ঠিত হয় ১৫ শতকে রাজা দিনরাজ ঘোষের হাত ধরে। এর পর এ বংশের জনপ্রিয় রাজাদের মধ্যে অন্যতম প্রাণনাথ রায় ও রামনাথ রায়। এ দুজনের সময় দিনাজপুর জমিদারবাড়ির ব্যাপক উন্নতি হয়। বিভিন্ন মন্দির বিশেষ করে কান্তজিউ মন্দির তৈরি শুরু করেন প্রাণনাথ রায় আর শেষ করেন রামনাথ রায়। এ রাজবাড়ির মন্দিরে দুর্গাপূজার বয়স আড়াই শ বছরের বেশি। এখন রাজবংশের সদস্যরা না থাকলেও ইতিহাসের অংশ হিসেবে আছে রাজবাড়ি ও সে বাড়ির মন্দিরের দুর্গাপূজা।শুধু রাজশাহী বা দিনাজপুর নয়। বরং রংপুরসহ অন্যান্য শহরেও আছে প্রচুর প্রাচীন মন্দির। উত্তরবঙ্গের অসাধারণ হেমন্ত ঋতুর সঙ্গে এই দুর্গাপূজায় দেখে আসতে পারেন প্রাচীন এ মন্দিরগুলো। হতে পারেন ইতিহাসের সাক্ষী।যেভাবে যাবেনবাস, ট্রেন ও প্লেন তিন বাহনেই যাওয়া রাজশাহী কিংবা দিনাজপুর বা রংপুর। ঢাকা থেকে সরাসরি রাজশাহী যাওয়া যায় প্লেনে। আর ঢাকা থেকে সৈয়দপুর প্লেনে গিয়ে সেখান থেকে ভাড়ার গাড়ি বা বাসে দিনাজপুর কিংবা রংপুর যাওয়া যায়। এ ছাড়া ঢাকার গাবতলী, আসাদগেট, শ্যামলী ও মাজার রোড থেকে উত্তরবঙ্গগামী বাস ছাড়ে। এসি কিংবা ননএসি যেকোনো ধরনের বাস পাওয়া যাবে। ট্রেনে যেতে হলে কমলাপুর কিংবা এয়ারপোর্ট রেলস্টেশন চাপতে হবে রাজশাহী, দিনাজপুর, রংপুর কিংবা উত্তরবঙ্গগামী যেকোনো ট্রেনে।
4
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এখন পর্যন্ত বিভিন্ন দেশে এই ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছে ৪৫ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। সংক্রমিত হয়েছে ২২ কোটি ২৬ লাখের বেশি। এর মাঝেও স্বস্তির খবর হল- আক্রান্ত হওয়ার পর ভাইরাসটির বিরুদ্ধে জয়ী হয়েছে ১৯ কোটি ৯২ লাখেরও বেশি মানুষ। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৫ লাখ ৯৮ হাজার ২৮১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২২ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৮ জন মানুষ। বিডি প্রতিদিন/কালাম
4
নোয়াখালীর চাটখিল পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী সফিক উল্যা মিয়া (৭৬) স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে স্ট্রোক করে মারা গেছেন। আজ মঙ্গলবার নোয়াখালীর চাটখিলে এ ঘটনা ঘটে।সফিক মিয়ার ছেলে পৌর বাজারের ব্যবসায়ী কামাল হোসেন জানান, তাঁর মা মাহমুদা খাতুন (৬০) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আজ ভোর ৫টায় তিনি মারা যান। এ খবর বাড়িতে জানাজানি হলে তাঁর বাবা স্ট্রোক করে দুপুর সাড়ে ১২টায় পৌরশহরের ভীমপুরের নিজ বাড়িতে মারা যান। স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে মারা যাওয়ার সংবাদে তাঁদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ দুপুরে মাহমুদা খাতুনের জানাজা ও সন্ধ্যায় স্বামী সফিক উল্যার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দুজনের মরদেহ দাফন করা হয়।সফিক উল্যা মিয়া ও তাঁর স্ত্রীর মৃত্যুতে চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু, সহ-সম্পাদক গুলজার হোসেন সৈকত, অর্থ-সম্পাদক প্রভাষক জসিম মাহমুদ ও বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
6
ঢাকা কলেজের আজ মঙ্গলবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কলেজের সব শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। কলেজের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এই অনুরোধ জানিয়েছেন বলে জানানো হয়েছে।ওয়েবসাইটে বলা হয়েছে, 'অনিবার্য কারণে আজ মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। এ ছাড়া শিক্ষকদের সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।'এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়।ঢাকা কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে নিউমার্কেটে যান। কাপড় কেনা নিয়ে দোকানির সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিন শিক্ষার্থীকে মারধর করেন ব্যবসায়ীরা। দোকানে থাকা ছুরি দিয়ে এক ছাত্রকে আহত করা হয়। আহত শিক্ষার্থীকে ঢামেকে নেওয়া হয়েছে।এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
6
বিমানবন্দরে যাত্রীর সংখ্যা বেশি হলে ল্যাবরেটরির সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। করোনার নতুন ধরন ওমিক্রন প্রসঙ্গে তিনি বলেন, ওমিক্রন নিয়ে সবাই একটু চিন্তিত। আমরাও সতর্ক কিন্তু আমরা প্যানিক করবো না। মন্ত্রী বলেন, আমরা সব কিছু ভালো করার চেষ্টা করছি। চিকিৎসা ব্যবস্থা ভালো হয়েছে। মৃত্যুর হার এক-দুইয়ে আছে। ভ্যাকসিনেশন কার্যক্রম খুবই গতি লাভ করেছে। টার্গেটেড পপুলেশনের ৫০ শতাংশ লোক ভ্যাকসিনেটেড হয়ে গেছে। মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কমে গেছে। ফলে আমাদের দেশের অর্থনৈতিক কর্মকা- ভালো আছে। বাংলাদেশ ভালো ইমেজ বিদেশে তৈরি হয়েছে, বাংলাদেশের ওপর কোনো জায়গায় নিষেধাজ্ঞা নেই। সব দিক থেকে ভালো আছি। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রসঙ্গে তিনি বলেন, ওমিক্রন নিয়ে সবাই একটু চিন্তিত। আমরাও সতর্ক কিন্তু আমরা প্যানিক করবো না। আমরা জানতে পেরেছি, এটা খুব দ্রুত ছড়িয়ে যায়। সংক্রমণ হলেও এর লক্ষণ মৃদু। লক্ষণগুলো ডেল্টার মতো ভয়ানক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যখন আমরা সম্পূর্ণ প্রতিবেদন পেয়ে যাব, আপনাদের জানিয়ে দেবো। সে পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। মাস্ক পরতে হবে। অনেকে ভ্যাকসিন নিতে আসে না। আমরা আহ্বান জানানো ভ্যাকসিন আপনারা নেবেন। আমাদের কাছে এখনো ৪ কোটি ভ্যাকসিন আছে। ভ্যাকসিনের কোনো অভাব নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা ২৪০ জনকে খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন কাজ করছে। এটা এক মাস আগের কথা, তারপরও আমরা ছাড়ছি না। সবাইকে খুঁজে বের করবো। সরকার কঠোর হবে জানিয়ে তিনি বলেন, অনেকে ইরেসপন্সিবল। নিজের কথা ভাবে না, দেশের কথা ভাবে না। তারা হোটেল থেকে বের হয়ে গেছে। ঘুরা-ফেরা করেছে, বাড়িতে চলে গেছে সেটা আমরা জেনেছি। আমরা একটা কঠোর অবস্থানে যাব। পাসপোর্ট আটকে রাখবো প্রয়োজন হলে। সামরিক বাহিনীর তদারকিতে রাখবো, আমাদের স্বাস্থ্য বিভাগ টপ সুপারভিশনে রাখবে। যে হোটেল থেকে বের হয়ে যাবে, সেই হোটেলকেও আমরা পেনালটিতে নিয়ে আসবো। করোনার বুস্টার ডোজ প্রসঙ্গে তিনি বলেন, বুস্টার ডোজের ঘোষণা আমরা দিয়েছি। এ জন্য পরিকল্পনা লাগবে। সেটা হতে যেটুকু সময় লাগে, তারপর আমরা কাজ শুরু করে দেবো। বিডি প্রতিদিন/আরাফাত
9
লন্ডনের একটি মাঠে খেলারত একদল স্কুলশিশুর সামনেই ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে আফগান শরণার্থী হজরত ওয়ালিকে। রিচমন্ড আপন টেমস কলেজের ছাত্র ১৮ বছর বয়সী ওয়ালি টুইকেনহামের ক্রেনফোর্ড ওয়েতে এ হত্যাকাণ্ডের শিকার হয়। দুই বছর আগে ব্রিটেনে যাওয়া ওয়ালি মঙ্গলবার যে মাঠে হত্যার শিকার হয় সেখানে অন্য শিশুরা রাগবি খেলছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলটির একজন শিক্ষক ঘটনার পর ওয়ালিকে বাঁচাতে প্রাণান্ত চেষ্টা করলেও, হাসপাতালে নেয়ার পরই মারা যায় সে। পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা ব্যাপারটি মোবাইল ফোনে ভিডিও করে রাখে, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওয়ালির একজন স্বজন জানিয়েছেন, খুব ভালো একটি বালক ছিল ওয়ালি। তার একজন আত্মীয় জানিয়েছেন, লন্ডনে ওয়ালি একাই বাস করছিল। তার পরিবার সম্প্রতি আফগানিস্তানে ফিরে যায়। এদিকে, পুলিশ এ ঘটনার ব্যাপারে তথ্য চেয়েছে এবং ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে না ছড়াতে আহ্বান জানিয়েছে। সূত্র : ডেইলি মেইল
3
দেশের বিভিন্ন মঞ্চে এবং টিভির একাধিক আয়োজনে উপস্থাপনা করতে দেখা গেছে ফেরদৌস ও পূর্ণিমাকে। এ দুই চলচ্চিত্র তারকাকে এবার উপস্থাপনায় দেখা যাবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। ১৮ ডিসেম্ব্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া 'বিজয় উৎসব ২০২১'-এর মঞ্চে উপস্থাপনা করতে দেখা যাবে ফেরদৌস-পূর্ণিমা জুটিকে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করছে দুবাইয়ের 'বাংলাদেশ কনস্যুলেট জেনারেল'।সহযোগিতায় বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়। বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থাপক হিসেবে অংশ নেওয়া প্রসঙ্গে ফেরদৌস বলেন, 'দেশের বাইরে যারা রেমিট্যান্স যোদ্ধা, মূলত তাদের জন্যই এ আয়োজন। এমন একটি আয়োজনে উপস্থিত থাকতে পারার মধ্যে আমি গর্ববোধ করছি। আর আমার সঙ্গে উপস্থাপনায় পূর্ণিমা যেমন স্বাচ্ছন্দ্যবোধ করে, আমিও ঠিক তাই। আশা করছি, এ আয়োজনে অংশ নেওয়ার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে।' ফেরদৌসের পাশাপাশি পূর্ণিমাও একই মত পোষণ করেছেন।
2
হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম ফাহিম মারা গেছেন। মৃত ফাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জে নিজ গ্রামে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে ফাহিমের ছোট ভাই বোরহান উদ্দিন জানান, সন্ধ্যার দিকে ফাহিমের হঠাৎ বুকে ব্যথা উঠে। তখন পরিবারের সদস্যরা তাকে দ্রুত লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
1
সিলেটে জাতীয় কিংবা স্থানীয় সব নির্বাচনেই প্রবাসীদের অংশগ্রহণ নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনও এর ব্যতিক্রম নয়। তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামী লীগের মনোনয়ন পেতে তদবির শুরু করেছেন।বিয়ানীবাজার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে দেশে আসতে শুরু করেছেন প্রবাসীরা। অনেকেই আগাম দেশে এসে শুরু করেছেন গণসংযোগ। তৈরি করেছেন নির্বাচনী ব্যানার ও ফেস্টুন। স্থানীয় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে প্রচার চালিয়ে যাচ্ছেন তাঁরা।এ প্রসঙ্গে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণা হলে কয়েকটি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। প্রবাসীরা নির্বাচনে অংশ নেন, এটা নতুন কোনো বিষয় নয়। দেশে নাগরিক হিসেবে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন। তবে কোনো প্রবাসী প্রার্থী যাতে টাকা দিয়ে ভোটের মাঠে প্রভাব বিস্তার করতে না পারেন, সে বিষয়ে আমরা শক্ত অবস্থানে থাকব।বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্বাচনী তফসিল ঘোষণার আগে ও পরে মনোনয়ন প্রত্যাশী অনেক প্রবাসী নির্বাচনী মাঠে থাকেন। রাজনৈতিক দল থেকেও অনেকেই পান মনোনয়ন। আবার অনেকেও দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থীও হন।জানা যায়, নির্বাচনকে সামনে রেখে বিদেশ থেকে দলীয় প্রতীকের জন্য তদবির চালিয়ে যাচ্ছেন অনেকে।স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে কুড়ার বাজার ইউনিয়নে দেখা যাবে বেশ কয়েকজন প্রবাসী প্রার্থী। প্রার্থী হতে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছেন আলী যাকের সিদ্দীকি, যুক্তরাষ্ট্র থেকে বাহার উদ্দিন, যুক্তরাজ্যপ্রবাসী বদরুজ্জামান। এ ছাড়া একই ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তফসিল ঘোষণার পর তিনিও দেশে আসবেন বলে জানা গেছে।মাথিউরা ইউপিতে নির্বাচনে অংশ নিতে দেশে এসেছেন যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা জাকির হোসেন।
6
ক্রিকেটারদের জীবনী নিয়ে এখন প্রায়ই তৈরি হচ্ছে ছবি। শচিন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন ও মাহেন্দ্র সিং ধোনীকে নিয়ে তৈরি হয়ে এমন ছবি। এই ছবিগুলোতে অভিনয় করেছেন সেরা সব অভিনেতারা। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার জানিয়েছেন যদি কখনো তাকে নিয়ে ছবি বানানো হয় তাহলে তার চরিত্রটা যেন দেয়া হয় বলিউডের কিং সালমান খানকে। কারন শোয়েবের মতে সালমানই তার চরিত্রটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। শোয়েব আক্তার ও সালমান খান দুজনই বেশ ভালো বন্ধু। তারা দুজনই নিয়মিত একে অপরের খোজ খবর রাখেন। কয়েকদিন আগেও দুবাইয়ে একসঙ্গে তারা একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাছাড়া কয়েকদিন আগে সালমান খানকে ৫ বছরের জেল দেয়া হয়। তখন শোয়েব আক্তার সালমানের প্রতি সমবেদনা জানিয়ে টুইটারে পোস্টও দিয়েছিলেন।
12
শ্রমিকের পুষ্টিসেবা নিশ্চিতকরণে মালিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মঙ্গলবার দুপুরে খুলনা মহানগরীর অভিজাত হোটেলে শ্রমিকদের পুষ্টিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণে আঞ্চলিক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান। শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা পুষ্টিকর খাবার গ্রহণ করে সুস্থ থেকে কর্মে নিয়োজিত থাকলে কারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। শ্রমজীবী মানুষের হাতেই উন্নয়নের চাবিকাঠি। সুষম খাদ্য উৎপাদনও তাদের হাতেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, গেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. হুদাবা খন্দকার, স্বাস্থ্য অধিদপ্তরেরসহকারী পরিচালক ডা. মঞ্জুরুল মোর্শেদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক ডা. মোস্তাফিজুর রহমান এবং খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গেইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার মনিরুজ্জামান বিপুল। সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান দপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন সেক্টরের মালিক প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শ্রম মন্ত্রণালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গেইন বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে। বিডি প্রতিদিন/এমআই
9
টাঙ্গাইলের দেলদুয়ারে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সে লাউহাটি এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার লাউহাটি ইউনিয়নের লাউহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর মঙ্গলবার রাতে ধর্ষক ছানোয়ারকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া। ধর্ষণের শিকার ওই ছাত্রীর বরাতে ওসি জানান, মেয়েটির মা বিদেশ থাকেন, বাবা ভ্যান চালক। রাতে ঘরে একা পেয়ে পাশের বাড়ির আব্দুল বারেকের বখাটে ছেলে ছানোয়ার মেয়েটিকে হাত-মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় বাইরে আরো তিন-চার যুবকের আনাগোনা শোনা যায় বলেও জানায় মেয়েটি। এ ঘটনায় ছানোয়ারের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে দেলদুয়ার থানায় ধর্ষণের অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা। এ ব্যাপারে দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে।
6
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের মা মারা গেছেন। শনিবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ব্যাপারটি নিজেই নিশ্চিত করেছেন তিনি। - - , , , . - . সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, 'আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।' টুইটের পর শোয়েবকে সমবেদনা জানানোর পাশাপাশি তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন ভক্ত-অনুরাগীরা। পাকিস্তানের জিও টিভির অনলাইনের খবরে বলা হয়েছে, শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় শোয়েবের মা হামিদা আওয়ানকে। তবে সেখান থেকে আর ফেরা হয়নি। শোয়েব আখতার জানিয়েছেন, আজ আসরের পরই ইসলামাবাদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।
12
জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতিসঙ্ঘ সদর দফতরে সংস্থাটির ৫ সদস্য বিশিষ্ট ব্যুরোর এই নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত আর্জেন্টিনা, ইউক্রেন, আইসল্যান্ড এবং সিয়েরালিওনের স্থায়ী প্রতিনিধিগণ। জাতিসঙ্ঘ বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করল। নির্বাহী বোর্ড ইউএন উইমেনকে কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করে থাকে। জাতিসঙ্ঘের এই সংস্থাটি লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত। বোর্ডের সভাপতি হিসেবে বাংলাদেশ ইউএন উইমেনের কাজকে আরো বেগবান করতে অবদান রাখার সুযোগ পাবে। উদ্বোধনী বক্তৃতায় রাষ্ট্রদূত ফাতিমা তাকে নির্বাচিত করার জন্য বোর্ড-সদস্যদের ধন্যবাদ জানান। সারা বিশ্বে বিশেষ করে কোভিড-১৯ মহামারীর এই সময়ে নারী ও মেয়েরা যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তা মোকাবেলায় ইউএন উইমেনের বোর্ড সদস্যগণ বাংলাদেশের নেতৃত্বের প্রতি যে আস্থা রেখেছেন সে জন্যও তাদের ধন্যবাদ জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। ফাতিমা বলেন, 'এক মুহূর্ত বিলম্ব করার মতো সময় আমাদের হাতে নেই। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে কোভিড-১৯ এর ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারের পরিকল্পনায়ই লিঙ্গ-সমতা নিশ্চিত করা হয়েছে এবং সকল অংশীজন অর্থাৎ সরকারি, বেসরকারি খাত ও এনজিওগুলো তা বাস্তবায়নে একসাথে কাজ করছে। এ ছাড়া ইউএন উইমেনকে আমাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান ও সম্পদ সরবরাহ করতে হবে যাতে প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জ মোকাবেলার সকল প্রচেষ্টায় অগ্রভাগে থাকতে পারে।' রাষ্ট্রদূত ফাতিমা আশ্বস্ত করেন, নতুন নির্বাহী বোর্ড চ্যালেঞ্জিং এই সময়ে ইউএন উইমেনের কাজকে আরো এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে প্রতিশ্রুতিবদ্ধ। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রাখা এবং নারী ও মেয়েদের জন্য নিবেদিত বিশ্বের শীর্ষ স্থানীয় ও চ্যাম্পিয়ন প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হওয়ার জন্য ইউএন উইমেনের প্রশংসা করেন। এর কাজের স্বীকৃতি প্রদান করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। তিনি বিশ্বব্যাপী কর্মরত ইউএন উইমেনের সকল কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। যারা মহামারীর এই চ্যালেঞ্জের মধ্যেও নিষ্ঠা, একাগ্রতা ও সাহসের সাথে তাদের উপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন। ইউএন উইমেনের নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত সিমা বাহাউস নব-নির্বাচিত সভাপতিকে স্বাগত জানান। তিনি বলেন, ইউএন উইমেন নতুন সভাপতির অভিজ্ঞতা ও প্রজ্ঞা থেকে উপকৃত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বাহাউস আশাবাদ ব্যক্ত করেন যে রাষ্ট্রদূত ফাতিমা ব্যুরোর দিক-নির্দেশনা প্রদানের মাধ্যমে ইউএন উইমেনের কাজে নেতৃত্ব প্রদান করবেন। এর আগে রাষ্ট্রদূত ফাতিমা ২০২০ সালে ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতি এবং ২০২১ সালে ইউএনডিপি/ ইউএনএফপিএ/ ইউএনওপিএসের এক্সিকিউটিভ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র : বাসস
9
আজ ভয়াল ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে উপকূলসহ কাঠালিয়া উপজেলা সিডরে লন্ডভন্ড হয়ে যায়। বিপদ সংকেত বুঝতে না পাড়ায় খেসারত দিতে হয়েছে কাঠালিয়ার দুই লাখ মানুষকে। কাঠালিয়া উপজেলায় প্রাণ হারান ২৫ জন। জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদিপশু, হাঁস-মুরগি। আরও ক্ষতিগ্রস্ত হয় মাঠের ফসল ও গাছপালা। পুরো কাঠালিয়া মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপর ১৪ বছর কেটে গেলেও সিডরে ভাঙা বেড়িবাঁধ পুনর্নিমাণ হয়নি।জানা যায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর ছিল শুক্রবার। সকাল থেকে সারা দিন গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর রাত ৯টার দিকে হঠাৎ বৃষ্টি বেড়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হয় মহাবিপদ সংকেত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় সিডরে রূপ নেয়। এর প্রভাবে কাঠালিয়ার ওপর দিয়ে বয়ে যায় ১৫-১৭ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস। জোয়ারে বসতবাড়ির আসবাবপত্র ভেসে যায়। মানুষ কী করবে ভেবে পাচ্ছিল না। সবাই দিগ্বিদিক ছোটাছুটি করে। সবাই বেঁচে থাকার লড়াইয়ে লিপ্ত হয়। প্রায় এক ঘণ্টার মধ্যে প্রকৃতি শান্ত হয়ে যায়। আস্তে আস্তে পানি নেমে যায়। চতুর্দিকে ভেসে আসে মানুষের আর্তনাদ, সন্তান হারা মায়ের কান্না, মা হারা সন্তানের চিৎকার।সেই ১৫ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি আজও কাঠালিয়ার মানুষ কাটিয়ে উঠতে পারেনি। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিষখালী নদীর ৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। সিডরের ১৪ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত তা আর নির্মাণ করা হয়নি। এ ছাড়া গৃহহীন পরিবারগুলোর অনেকেই আজও মাথা গোঁজার ঠাঁই করতে পারেনি।এ ব্যাপারে চিংড়াখালী গ্রামের দরিদ্র কৃষক মজিবর খান, জয়খালী গ্রামের খাইরুল, আমুরিবুনিয়া গ্রামের কাঠমিস্ত্রি ছিদ্দিকসহ অনেকে জানান, প্রলয়ংকরী সিডরে তাঁদের বসতঘর, গাছপালা ভেঙে গেছে। অথচ তাঁরা আজও কোনো সাহায্য পাননি।কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, 'সিডরের পর ১৪ বছর অতিবাহিত হলো। এরই মধ্যে কাঠালিয়ায় ঘূর্ণিঝড় আইলা, বুলবুল ও ইয়াস হয়ে গেল। সিডরে বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে নদীর তীরবর্তী লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধটিকে টেকসইভাবে নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বারবার চিঠি দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পাঠানো আছে।'
6
খুলনা টাইটান্সকে হারিয়ে শেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লে-অফ নিশ্চিত করলো গতবারের রানার্স-আপ ঢাকা ডায়নামাইট। আজ টুর্নামেন্টের ৪২তম ও লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে হারায় খুলনা টাইটান্সকে। এই জয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের চতুর্থস্থানে উঠে প্লে-অফ নিশ্চিত করলো ঢাকা। আর রান রেটে পিছিয়ে থাকায় বিদায় নিলো রাজশাহী কিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যায় টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় খুলনা। ওপেনার জুনায়েদ সিদ্দিকী ২ রান করে ফিরেন। তিন নম্বরে নামা ইংল্যান্ডের ডেভিড মালান দুই অংকে পৌঁছানোর আগেই ৭ রানে থেমে যান। তবে এরপরের ব্যাটসম্যানরা দু'অংকে পৌঁছাতে পারলেও বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ১৮, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৪, নাজমুল হোসেন শান্ত ২৪, আল-আমিন-তাইজুল ইসলাম ১২ রান করে করেন। শেষ দিকে, ১টি করে চার ও ছক্কায় ২৭ বলে অপরাজিত ৩০ রান করে খুলনা সম্মানজনক স্কোরে নিয়ে যান দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৩ রানের সংগ্রহ পায় খুলনা। ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সাকিব আল হাসান। প্লে-অফ নিশ্চিতের জন্য ১২৪ রানের টার্গেটে ভালোই শুরু করেন ঢাকার দুই ওপেনার শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। মাত্র ১৬ বল মোকাবেলা করে ৪৩ রান বোর্ডে জমা করেন তারা। এরমধ্যে ২টি চার ও ৪টি ছক্কায় ১৩ বলে ৩৫ রান করে সাদ্দামের বলে থামেন নারাইন। ব্যাটিং অর্ডারে নিজেকে তিন নম্বরে উঠিয়ে এনে আজ নিজেকে মেলে ধরতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। ৬ বলে মাত্র ১ রান করে ফিরেন তিনি। চার নম্বরে নামা মিজানুর রহমানও ব্যর্থ হয়েছেন। রানের খাতাই খুলতে পারেননি তিনি। সতীর্থদের যাওয়ার আসার মাঝেও এক প্রান্ত আগলে রানের চাকাল সচল রেখেছিলেন থারাঙ্গা। তবে দলীয় ৮৮ রানে থেমে যেতে হয় তাকেও। ৪টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৪২ রান করেন থারাঙ্গা। এরপর দলের জয় নিশ্চিতের দায়িত্ব নেন উইকেটরক্ষক নুরুল হাসান ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। পঞ্চম উইকেটে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তারা। নুরুল ২৭ ও পোলার্ড ৯ রানে অপরাজিত ছিলেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন উপুল থারাঙ্গা।
12
বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের সংবাদপত্র আল ইকতিসাদিয়াহকে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামিদ বলেছেন, নতুন আট দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেয়া হয়েছে। এর আগে আরও ৮টি দেশের সঙ্গে এই ৮টি দেশ থেকেও গৃহকর্মী নেয়া হবে। মোট ১৬টি দেশ এ সুযোগ পাবে। সৌদি আরবে গৃহকর্মী নিয়োগের অনুমতি পাওয়া দেশগুলো হলো- ফিলিপাইন, নাইজার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি ও কেনিয়া। সৌদি আরব নিজেদের শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিয়েছে। এ জন্য দেশটিতে নতুন লেবার প্রোগ্রাম উদ্বোধন করেছে। এ কর্মসূচির আওতায় দেশটিতে কর্মীদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগের অনুরোধ, নিয়োগকর্তা ও কর্মীদের চুক্তিভিত্তিক সম্পর্কসহ বিভিন্ন ধরনের সেবার বিষয়ে জানানো হয়।
6
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা হয়েছে। উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা রাজস্ব অফিস পাঠাগারে এ সভা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কমিটির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের কালীগঞ্জ কেন্দ্রের ম্যানেজার আলমগীর হোসেন।সভায় সবার সম্মতিতে উপজেলা ভূমি কমিটির প্রয়াত সভাপতি অধ্যাপক আব্দুল খালেকের স্মরণসভা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভূমিহীন আন্দোলনের পথিকৃৎদের স্মরণে একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমি কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক সুকুমার দাস বাচ্চুকে আহ্বায়ক ও সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে সদস্যসচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি স্মরণিকা প্রকাশের উপ কমিটি গঠন করা হয়েছে।
6
এভিয়েন ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে দেশে শিগগিরই ভ্যাকসিন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। শনিবার রাজধানীর একটি হোটেলে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কার্যকারিতা ও ভ্যাকসিনেশন কর্মসূচি জোরদারকরণ বিষয়ে উচ্চ পর্যায়ের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী। সেমিনারে মন্ত্রী বলেন, খুব শিগগিরই কারিগরী কমিটি গঠন করে ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের কাজ হাতে নেওয়া হবে। যে ভ্যাকসিন আমাদের দেশে উৎপাদন হচ্ছে সে ভ্যাকসিনের মান আরো উন্নত করে এর পরিসর বাড়ানো হবে। যে সব রোগের ক্ষেত্রে আরো ভ্যাকসিনেশন দরকার সে সব রোগের ভ্যাকসিন উৎপাদন বাড়ানো হবে। আমাদের সক্ষমতা রয়েছে। প্রয়োজনে আরো বৈজ্ঞানিক গবেষণাগার প্রতিষ্ঠা করা হবে। "মেধাবী জাতি তৈরিতে পুষ্টিমানসমৃদ্ধ খাবার দরকার। সেক্ষেত্রে মাংস, মাছ, দুধ, ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পণ্যগুলো যদি গুণগত মানসম্পন্ন না হয়, শুধু উৎপাদন বাড়িয়ে মেধাবী জাতি সৃষ্টি করা যাবে না। সে জন্য মানসম্পন্ন পণ্য তৈরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করছি। আমাদের আন্তর্জাতিক মানের গবেষণাগার রয়েছে, এর পরিসর আরো বাড়ানো হবে। কী কী প্রক্রিয়ায় গবেষণা কার্যক্রম বৃদ্ধি করা যায়, সে বিষয়গুলোও গভীরভাবে বিবেচনা করা হচ্ছে।" এ সময় মন্ত্রী আরও বলেন,"প্রাণিসম্পদ খাতকে আমরা উন্নত-সমৃদ্ধ করতে চাই। এ খাত বেকারত্ব দূর করায় বড় ধরনের ভূমিকা রাখছে, মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা মেটাতে ভূমিকা রাখছে, খাবারের একটি বড় যোগান দিচ্ছে, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে ভূমিকা রাখছে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও এ খাত একটি বড় ধরনের সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে। এ খাতকে আমরা যত সমৃদ্ধ এবং গুণগত মানে উন্নত করতে পারবো, এ খাত ততই আমাদের কল্যাণ বয়ে আনবে।" এভিয়েন ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে বাংলাদেশ কঠোর অবস্থানে উল্লেখ করে মন্ত্রী যোগ করেন,"এক সময় দেশে বার্ড ফ্লু নিয়ে শঙ্কিত অবস্থা ছিল। সেখান থেকে অমাদের উত্তরণ হয়েছে। প্রতিবেশি দেশ থেকে কোনভাবে যেন বার্ড ফ্লু সংক্রমণ ঘটতে না পারে সে জন্য সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। জুনোটিক রোগ নিয়ন্ত্রণে প্রতিটি জায়গায় প্রতিটি স্তরে সরকার পদক্ষেপ নিচ্ছে"। "সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে গুণগত সামর্থ্য কাজে লাগাতে হবে। বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শের আলোকে প্রাণিসম্পদ খাতকে আরো সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি"-জানান মন্ত্রী। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলআরআই-এর মহাপরিচালক ড. আবদুল জলিল ও এফএও'র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও বিএলআরআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুস সামাদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবোল বোস মনি, তৌফিকুল আরিফ ও এস এম ফেরদৌস আলমসহ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিএলআরআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণিসম্পদ খাতের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তারা সেমিনারে অংশগ্রহণ করেন। বিডি প্রতিদিন/আরাফাত
9
কারও হাতে দা, কোদাল, খন্তা, কারও হাতে ব্যাগ। এমন প্রস্তুতি নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কেটে নেওয়া ধানখেতে শিশু-কিশোরেরা খুঁজে বেড়াচ্ছে ইঁদুরের গর্ত। সদ্য ফসল ওঠা আমন খেত থেকে ইঁদুরের জমানো ধানে ভাগ বসাচ্ছে তারা।এ ছাড়া খেতে পড়ে থাকা ধানের শিষের মালিকানাও ওই সব শিশু কিশোরদের। উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিদিনই ধান কুড়ানি শিশুরা দল বেঁধে ছুটে যায় ফসলের মাঠে। ইঁদুরের গর্ত কিংবা ঝরেপড়া ধান দেখলেই নিষ্পাপ হাসি খেলা করে তাদের চোখে-মুখে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে খেতে পরিত্যক্ত ধান কুড়াতে ব্যস্ত ছোট্ট শিশু হাসান। তার সারা গায়ে লেগে আছে কাদা মাটির দাগ। পাশেই শিশু রবিউল, তহিদুল, মানসুরা ও মিতু দীর্ঘক্ষণ ইঁদুরের গর্ত থেকে ধান উদ্ধারে চেষ্টা করছে।শিশু মনির বলে, 'কৃষকেরা মাঠ থেকে ধান কেটে নিয়ে যাওয়ার পর অনেক ধানের ছড়া এমনিতেই পড়ে থাকে। সেগুলো আমরা কুড়িয়ে নেই। এ ছাড়া ইঁদুরের গর্ত খুঁড়লে পাওয়া যায় ধান। একটি গর্ত থেকে ১০ কেজির বেশি ধান পাই। যখন ধান পরিমাণে বেশি হবে তখন তা বিক্রি করা হবে।'তুলাতলী গ্রামের কৃষক ধলা মিয়া বলেন, খেত থেকে ইঁদুর ধানের শিষ কেটে নিয়ে আপত্কালীন খাদ্য হিসেবে গর্তে মজুত রাখে। আর ওই সব শিশু-কিশোর সেই গর্ত খুঁড়ে ইঁদুরের খাদ্য বের করে। তবে এতে ঝুঁকিও রয়েছে। গর্তে বিষধর সাপ থাকতে পারে। তবে এ ধান কাটার মৌসুমকে ঘিরে এ কাজের সঙ্গে অভাবী পরিবারের লোকজনও যুক্ত হয়েছে।কৃষক ইসমাইল হোসেন বলেন, ধান কুড়াতে খেতে এসব শিশুর দল হুমড়ি খেয়ে পড়ে। তাদের মূল টার্গেট হলো ঝরে পড়া কিংবা ইঁদুরে কেটে নেওয়া ধান সংগ্রহ। সকাল থেকে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত এসব শিশু-কিশোর মাটি খোঁড়াখুঁড়িতে ব্যস্ত থাকে।উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ জানান, ইঁদুরের গর্ত খুঁড়ে ধান বের করা, এটা নিরাপদ নয়। গর্তে সাপ থাকতে পারে। তবে আধুনিক পদ্ধতিতে কৃষকেরা খেতের ধান কাটলে মাঠে ধান পড়ে থাকবে না।
6
ফ্রান্সের তৃতীয় বড় বাণিজ্যিক শহর তুলুজে একটি বাংলা স্কুল, একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশিদের জন্য একটি মসজিদ নির্মাণে আহ্বান জানিয়েছেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।তুলুজের মেয়র লুক মৌডেন্ক এর সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তুলুজের মেয়র কার্যালয় এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে বলে রাষ্ট্রদূতকে জানান লুক মৌডেন্ক। বৃহস্পতিবার ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে জানানো হয়, ১ মার্চ তুলুজের মেয়রের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। তুলুজের মেয়র বলেন, 'বাংলাদেশ কমিউনিটি তুলুজের সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে অবদান রেখে আসছে। সকল দিক থেকে তাদের সামাজিক চাহিদা ও সমৃদ্ধি দেখা হবে।'এটাই প্যারিসের বাইরে বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রথম বৈঠক। তুলুজের মেয়রের সঙ্গে বৈঠকের পাশাপাশি শহরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন খন্দকার এম তালহা। এ ছাড়া বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা করেন তিনি। প্যারিসের পর তুলুজে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা থাকেন।
6
আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা মাত্র সাতটি ম্যাচের। সেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের হাতই কোপার ফাইনালে নিয়ে গেল আর্জেন্টিনাকে। কলম্বিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে তিনটি কিক আটকে নায়ক মার্টিনেজই। রাতের অন্ধকারে বাবাকে কাঁদতে দেখেছেন। অর্থাভাব ছোটবেলা থেকেই যেন তাঁর মধ্যে দিয়েছিল লড়াইয়ের মন্ত্র। ভুলতে পারেন না বাবার কান্না। তবে সেই অভাব দূর করেছিলেন তিনিই। নিজেকে ফুটবল মাঠে উজাড় করে দিতেন। সেই অর্থেই সংসার চলত তাঁদের। ১৬ বছর বয়সে ডাক পান আর্জেন্টিনার যুব দলে। সেখান থেকেই নজরে আসেন আর্সেনাল দলের স্কাউটদের। প্রশিক্ষণ পান আর্সেনালের যুব দলেও। সিনিয়র দলে সুযোগ পেলেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি। ইউরোপিয়ান পাসপোর্ট না থাকায় শুধুই ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হত তাঁকে। ইংরেজি না জানায় বিপদে পড়েন ভাষা নিয়েও। পরিবারের থেকে দূরে এসে প্রথম বছর বেশ কষ্টেই কাটে মার্টিনেজের। তবে আর্সেনালের হয়ে প্রথম দলে নিয়মিত খেলার সুযোগ আসছিল না কিছুতেই। সুযোগ আসে আর্সেনালের প্রধান গোলরক্ষক বার্নড লেনো চোট পাওয়ায়। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করেন মার্টিনেজ। আর্সেনালের ১৪তম এফএ কাপ জয়ে বড় ভূমিকা নেন তিনি। বুঝিয়ে দেন সুযোগ পেলে তৈরি মার্টিনেজও। অ্যাস্টন ভিলায় যোগ দেন ২০২০ সালে। আর্সেনালের হয়ে কেরিয়ার শুরু করলেও লোনে ঘুরতে হয়ে এ ক্লাব থেকে ওই ক্লাব। শেষ পর্যন্ত গত বছর তাঁকে দলে নেয় অ্যাস্টন ভিলা। ৩৮টি ম্যাচের মধ্যে ১৫টি ম্যাচে গোল খাননি তিনি। সেই মার্টিনেজের ওপরই সেমিফাইনালে ভরসা রেখেছিলেন প্রশিক্ষক লিয়োনেল স্কালোনি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ৯০ মিনিট শেষে ১-১ শেষ হয় আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচ। এক দিকে কলম্বিয়ার গোলের নীচে উরুগুয়ে ম্যাচের নায়ক অভিজ্ঞ ডেভিড অস্পিনা। অন্য দিকে মার্টিনেজ। কলম্বিয়ার হয়ে দ্বিতীয় পেনাল্টি কিকটি নিতে এসেছিলেন ডেভিনসন স্যাঞ্চেজ। কথা বলে তাঁর মনঃসংযোগ ভাঙতে থাকেন মার্টিনেজ। শুধু কথায় নয়, তিনি যে কাজেও পারদর্শী বুঝিয়ে দেন ডানদিকে ঝাঁপিয়ে পড়ে কিকটি আটকে। আর্জেন্টিনার হয়ে পরের কিকটি বাইরে মারেন রড্রিগো ডি পল। সুবিধা নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। তবে মার্টিনেজ নিজের লক্ষ্যে অবিচল। কলম্বিয়ার ডিফেন্ডার ইয়েরি মিনা কিক করতে এলে ফের তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন মার্টিনেজ। মিনাকে যেন এক প্রকার বাধ্য করলেন ওঁর কথা শুনতে। একই ভাবে ডানদিকে ঝাঁপিয়ে গোল বাঁচালেন আর্জেন্টিনার গোলরক্ষক। হাসি ফুটল মেসির মুখে। সেই হাসি আরও চওড়া হল এডউইন করডোনার কিক আটকে দিতে। এ বার বাঁদিকে ঝাঁপিয়ে বল আটকালেন মার্টিনেজ। কোপার ফাইনালে উঠল আর্জেন্টিনা। এ বার সামনে ব্রাজিল। দলের দ্বিতীয় বা তৃতীয় গোলরক্ষক হয়ে থাকাই যেন অভ্যাস হয়ে গিয়েছিল মার্টিনেজের। ২০১২ সালে মাত্র ২০ বছর বয়সে আর্সেনালের সিনিয়র দলে সুযোগ পেলেও সেই ভাবে নজর কাড়তে পারেননি। বিভিন্ন দলে লোনে পাঠানো হয় তাঁকে। তবে নিয়মিত খেলার সুযোগ পেতেন না কোনও দলেই। অ্যাস্টন ভিলায় এসে ভাগ্য বদলায়। তাঁকেই প্রথম গোলরক্ষকের দায়িত্ব দেয় প্রিমিয়ার লিগের এই ক্লাব। ১৫টি ম্যাচে নিজের জালে বল ঢুকতে দেননি তিনি। ডাক আসে জাতীয় দলেও। চিলির বিরুদ্ধে প্রথম খেলতে নামেন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। ১-১ ড্র হয় সেই ম্যাচ। এ বারের কোপায় পাঁচটি ম্যাচে খেলেন মার্টিনেজ। তিনটি ম্যাচে কোনও গোল খাননি। ১০টি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন তিনি।
12
কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে নগর বাউল জেমস এবং 'মাইলস' এর হামিদ আহমেদ ও মানাম আহমেদের মামলায় বাংলালিংকের চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ আগামী ৩ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই তারিখ ধার্য করেন।আজ আইনজীবীর মাধ্যমে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের এরিক অ্যাস (সি ই ও), নুরুল আলম, (চিফ কমপ্লায়েন্স অফিসার), তৈমুর রহমান (করপোরেট রেগুলেটরি অফিসার) ও অনীক ধর (হেড অফ ভ্যালু অ্যাডেড সার্ভিস) আদালতে হাজির হন। ওই আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে জানান, মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় আদালত পরবর্তী তারিখে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেন।গত ৩০ নভেম্বর এই চার কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন দেন।এর আগে গত ১০ নভেম্বর জেমস এবং হামিদ ও মানাম এই আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। আদালত বাংলালিংকের কর্মকর্তাদের সশরীরে হাজির হতে সমন জারি করেন।প্রসঙ্গত, জেমসের করা মামলার অভিযোগে বলা হয়-জেমসের অসংখ্য জনপ্রিয় গান আছে। তাঁর কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে বাংলালিংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান জেমস।এর আগেও ১৯ সেপ্টেম্বর তিনি একই আদালতে মামলা করতে গিয়েছিলেন। আদালত তাকে থানায় মামলা করার পরামর্শ দেওয়ায় তিনি মামলা না করে ফিরে যান।একই সময়ে জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের কম্পোজার ও গায়ক হামিদ আহমেদ ও মানাম আহমেদ একই অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
6
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, মগবাজারে এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। এখনও ভবনের ভেতরে মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। সেমবার (২৮ জুন) সকালে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, সঠিক তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করা হবে। বড় ধরনের একটা শক ওয়েভ তৈরি হয়েছিল। এটা একমুখী ধ্বংসযজ্ঞ, নাশকতা হলে চর্তুমুখি বিস্ফোরণ হত। এখনও মনে হচ্ছে কোনো নাশকতা নয় । তিনি আরও বলেন, বোম্ব ও এক্সপ্লোশান ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি খতিয়ে দেখা হবে। উড়াল সড়ক খোলার বিষয়ে আইজিপি বলেন, উপরের অংশটুকু বন্ধ রাখা হয়েছে। পরীক্ষা করে তা পুনরায় চালু করা হবে। এ ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। রবিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪০মিনিটে রাজধানীর মগবাজার ওয়ারলেসে গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে শিশুসহ সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। আর আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কমিউনিটি হাসপাতাল, আদ-দ্বীন হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ আরও কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ভবন ভেঙে সামনের রাস্তায় আজমেরী পরিবহন এবং আল মক্কা পরিবহন এর উপরে ছিটকে পড়ে। আশপাশে বিশাল সেন্টার, আড়ক ও রাসমণি হাসপাতালে কাচ ভেঙ্গে যায়। কি কারণে বিস্ফোরণ হয়েছে এখনও জানা যায়নি।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফ্রিল্যান্সার এটাও একটা কাজ। এটাও এক ধরনের চাকরি। কিন্তু এটা হচ্ছে নিজেই নিজের বস এবং নিজে শুধু বস না আরও অন্যকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, অন্যের বস হওয়া। অর্থাৎ অন্যকে কাজ করার সুযোগ করে দেওয়া। এই কাজে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, সজিব ওয়াজেদ জয়কে শুরু থেকে বলেছি এটা করতে হবে। কীভাবে করতে হবে তুমি বল এবং সেভাবে পরামর্শ দাও। তার কাছ থেকেই পরামর্শ নিয়েছি। বলতে গেলে আসলে আমি কম্পিউটার শিখেছি সজিব ওয়াজেদ জয়ের কাছ থেকে। প্রধানমন্ত্রী বলেন, চাকরি খোঁজার ঝামেলা আর করতে হবে না। নিজেরাই কিছু কাজ করার সাহস পাবে। এমনকি ঘরে বসে গিন্নিরাও কিছু কাজ করে অর্থ উপার্জন করতে পারবে। লেখাপড়া শিখে শুধু ঘরে বসে গিন্নিগিরি করা না, সেই সঙ্গে ফ্রিল্যান্সিং করেও অনেকে অর্থ উপার্জন করার সুযোগ পাবে। এতে ছেলে-মেয়েরা যেমন মাকে কাছে পাবে, আবার সাথে সাথে মা'ও অর্থ উপার্জন করতে পারবে, কারো মুখাপেক্ষী হতে হবে না। তিনি আজকের এই উদ্যোগ সমাজে একটা স্বীকৃতি আসবে, সম্মান আসবে, অর্থ উপার্জন করতে পারবে। এমনকি আমাদের অর্থনীতিতেও বিরাট অবদান রাখবে। ছেলে-মেয়েরা বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করবে ওটা তো রেমিটেন্স আকারেই বাংলাদেশে আসবে। এটাও আমাদের এখন হিসাব নিতে হবে যে কারা কত অর্থ উপার্জন করল। নিজেরাই নেবে কিন্তু হিসাবটা আমরা পাব। এই খাতে কত অর্থ উপার্জন হলো। এটাও একটা রেমিটেন্স হবে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
রামগঞ্জ উপজেলায় আরো ৭ হাজার দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আনোয়ার খান এমপি। লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) সংসদীয় আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক কর্মসংস্থানের ঘোষণা দেন তিনি। রামগঞ্জ পৌর এলাকার ৭টি ওয়ার্ডে ৭ হাজার দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি ও আলু বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হচ্ছে। পদ্মা সেতুতে ৩৮তম স্প্যান স্থাপনে মহান আল্লাহ'র নিকট শুকরিয়া আদায় করেন সাংসদ আনোয়ার খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবেন। তিনি বলেন, শেখ হাসিনার নেত্রীত্বে বাংলাদেশে দারিদ্র বিমোচন হচ্ছে, এই দেশ উন্নত হবেই বলে প্রত্যয় ব্যক্ত করেন আনোয়ার খান এমপি। রোববার (২২ নভেম্বর) লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান তাঁর নিজস্ব তহবিল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ত্রান সামগ্রী বিতরণী করেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি। এসময় রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা আ ক ম রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, সুরাইয়া আক্তার শিউলি, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, ভাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ, আনোয়ার খান এমপি'র গণমাধ্যম ও রাজনৈতিক সচিব শেখ নাজমুল হক সৈকত ও একান্ত সচিব রিয়াজুল হায়দার বাপ্পী এসময় উপস্থিত ছিলেন। ত্রান বিতরণ অনুষ্ঠানে আনোয়ার খান এমপি আরো জানান, করোনায় গত ৮ মাসে ব্যক্তিগত তহবিল থেকে ৬০ মানুষকে ত্রান সামগ্রী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে আরো ৩০ হাজার মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ত্রান সামগ্রী দেয়া হবে। রামগঞ্জে ইউনিভার্সিটি, মহিলা কলেজ, মেডিকেল কলেজ ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ অচিরেই শুরু হবে বলে ঘোষণা দেন ড. আনোয়ার খান এমপি। এর ফলে রামগঞ্জে বেকার সমস্যার সমাধান হবে। রামগঞ্জ পৌর এলাকার রতনপুর, উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় খান টাওয়ার, সোনাপুর (১ নং ওয়ার্ড), আঙ্গারপাড়া ও টামটা ৮ নং পৌর ওয়ার্ডে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। অসহায় দরিদ্র মানুষের মধ্যে তাঁর নিজস্ব অর্থায়নে এ সাহায্য সহযোগীতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
6
ইরাকের রাজধানী বাগদাদে সৌদি আরব ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় পাঁচ বছর দুই দেশের পরস্পরের সাথে কূটনীতিক সম্পর্ক বিচ্ছিন্ন রাখার পর সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার খবর জানায় ব্রিটেনভিত্তিক বাণিজ্য বিষয়ক পত্রিকা ফিনান্সিয়াল টাইমস। খবরে বলা হয়, গত ৯ এপ্রিল বাগদাদে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইয়েমেনে চলমান গৃহযুদ্ধের সমাপ্তির বিষয়েও আলোচনা করা হয়। আলোচনায় সৌদি আরবের গোয়েন্দা বিভাগের প্রধান খালিদ বিন আলী আল-হুমাইদান সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে বলে খবরে জানানো হয়। তবে সৌদি দৈনিক আরব নিউজে দেশটির এক সিনিয়র সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ইরানের সাথে সৌদি আরবের এমন কোনো আলোচনাই অনুষ্ঠিত হয়নি। অপরদিকে ইরাক ও ইরানি কর্তৃপক্ষও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ফিনান্সিয়াল টাইমসের খবরে জানানো হয়, সিনিয়র এক ইরাকি সরকারি কর্মকর্তা ও বিদেশী এক কূটনীতিক দুই দেশের মধ্যে বাগদাদে অনুষ্ঠিত এই বৈঠক নিশ্চিত করেছেন। ইরাকি ওই কর্মকর্তা জানান, বাগদাদ ইরানের সাথে একইভাবে মিসর ও জর্দানের সম্পর্ক প্রতিষ্ঠায় সংযোগ হিসেবে কাজ করবে। তিনি বলেন, ইরাকি প্রধানমন্ত্রী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর মধ্যে ইরাককে সংযোগকারী হিসেবে পরিণত করতে ব্যক্তিগতভাবে আকাঙ্ক্ষী। ২০১৬ সালে সৌদি আরবে দেশটির শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাস ঘিরে বিক্ষোভ করা হয়। পরে বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা দূতাবাসে ঢুকে তাণ্ডব চালায় ও আগুন লাগিয়ে দেয়। দূতাবাসে হামলার পর সৌদি আরব ও ইরান দুই দেশই পরস্পরের মধ্যে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে। সূত্র : আলজাজিরা ও ফিনন্সিয়াল টাইমস
3
পটুয়াখালীর কুয়াকাটা মৎস্য বাজারের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। রোববার সকাল সাড়ে নয়টার দিকে দুইটি প্লাস্টিকের বস্তায় থাকা জাটকাগুলো জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী মৎস্য অফিসার নেছার উদ্দিনের উপস্থিতিতে সেগুলো স্থানীয় এতিমখানাসহ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ হোসেন মোল্লা জানান, জব্দ করা জাটকার অনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
6
নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন নসুরাত ইমরোজ তিশা। তবে এর আগে কোনো চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে এমন ঘটনা ঘটেনি, যা ঘটেছে 'বঙ্গবন্ধু' চলচ্চিত্রের ক্ষেত্রে। এই চলচ্চিত্রে তিনি মাত্র এক টাকা সম্মানী নিয়েছেন। প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন স্বয়ং তিশাই। গত বছরের এপ্রিলে তিশা 'বঙ্গবন্ধু' চলচ্চিত্রে তাঁর অংশের শুটিং শেষ করেন। চলচ্চিত্রে তাঁর অংশের শুটিং হয়েছে ভারতের মুম্বাইয়ে। এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে। শুটিং শেষে তিনি জানতে পারেন, মা হতে যাচ্ছেন। তারপর সব ধরনের আউটডোর শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন তিশা। এদিকে মাত্র এক টাকা সম্মানী নেওয়ার বিষয়ে তিশা প্রথম আলোকে বলেন, 'সম্মানী এক টাকা নিয়েছি, এটা নিয়ে অনেকে অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করেছে। কী কারণে, কেন এমনটা করেছি? আমি বলতে চাই, সম্মানী নেওয়ার ব্যাপারটা একেবারে ব্যক্তিগত ইস্যু ছিল। এখানে ভালোবাসা ও আবেগটা বেশি কাজ করেছে। আমার মনে হয়েছে, আমাদের দেশের জন্মের ইতিহাস নিয়ে একটা চলচ্চিত্র হচ্ছে, যেখানে আমি বেগম মুজিবের চরিত্রে অভিনয় করেছি-এমন একটি কাজের জন্য তো পারিশ্রমিক নির্ধারণ করার কথা ভাবতেই পারি না। এই চরিত্রের জন্য কোনো অ্যামাউন্টই কিছু নয়। তাই আমি ভেবেছি, শুধু শিল্পী হিসেবে মাত্র এক টাকা সম্মানী নেব।' 'বঙ্গবন্ধু' চলচ্চিত্রে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ২০ বছর বয়স থেকে মৃত্যুর আগপর্যন্ত চরিত্রে তিশাকে দেখা যাবে। অভিনয়শিল্পীদের যাঁরাই এই চলচ্চিত্রে অভিনয় করেছেন, সবার মতে, তাঁরা ইতিহাসের অংশ হতে পারছেন। তিশাও তেমন মনে করছেন। তিনি বললেন, 'এই ছবিতে কাজ করা ইতিহাসের অংশ হওয়াই। কিছু কিছু অনুভূতি সব সময় প্রকাশ করা সম্ভব হয় না। আমি মনে করি, বড় সুযোগগুলোর সঙ্গে থাকে বড় রকমের দায়িত্ব। এটা অনেক বড় প্ল্যাটফর্ম। বাংলাদেশের জন্মের ইতিহাস যাঁর মাধ্যমে রচিত হয়েছে, যাঁর কথা সেই ছোটবেলা থেকে শুনে এসেছি, সেই ছবিতে অভিনয় করতে গিয়ে সেই পরিবারের অংশ হতে পারছি, এটা তো নিঃসন্দেহে অভিনয়শিল্পী হিসেবে ভীষণ ভালো লাগার। দেশের বাইরের একটি ইউনিটের সঙ্গে কাজ করেছি, এটাও দারুণ একটা অভিজ্ঞতা।'সিনেমার রেণু হয়ে ওঠার পেছনে তিশাকে অনেক সময় দিতে হয়েছে। রেফারেন্স কী কী সামনে ছিল জানতে চাইলে তিশা বললেন, 'সেই অর্থে আমার কাছে কোনো রেফারেন্স ছিল না। বঙ্গবন্ধুর চরিত্রে যিনি অভিনয় করছেন, তাঁর সুবিধা হচ্ছে, মানুষটার ভাষণ থেকে শুরু করে অনেক কিছু সংরক্ষিত আছে। তিনি আমাদের দেশের সম্মুখভাগের নায়ক। আর রেণু চরিত্রটা পেছনের হিরো। তিনি পেছনে থেকে বঙ্গবন্ধুকে সাপোর্ট করে গেছেন। কখনো মানুষটা সামনে আসেননি। তাই এ ধরনের মানুষের চরিত্র ফুটিয়ে তোলাটা কঠিন। প্রস্তুতির কথা যদি বলতেই হয়, প্রথমবার মুম্বাইয়ে শুটিংয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের একটা লম্বা সেশন ছিল। সেখানেই তাঁর মায়ের চরিত্র সম্পর্কে ৯০ ভাগ ধারণা পাই। তাঁর মুখ থেকে শুনেই আমার চরিত্রটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তিনি নিখুঁতভাবে এত বিস্তারিত বলেছেন, ওটাই আমাকে চরিত্রটির উপস্থাপনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। বই পড়ে অনেক ইতিহাস হয়তো জেনেছি, কিন্তু ভেতরের মানুষটাকে জানার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন।'
2
জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। হানিফ সংকেতের এই টিভি শোতে অভিনেতা আব্দুল কাদের ও আফজাল শরীফ দীর্ঘদিন ধরে মামা-ভাগ্নের চরিত্রে অভিনয় করে দর্শক হাসিয়েছেন, নানাভাবে সচেতন করেছেন। দেখা যায়, ভাগ্নে খুব ব্যবসা-প্রবণ এবং ব্যবসায়ের নতুন নতুন ফন্দি সে খুঁজতে থাকে। কিন্তু সব ফন্দির মধ্যেই জনস্বার্থকে হেয় করার বিষয়টা খুব বেশি চোখে পড়ে বলে বিদেশ ফেরত মামার। তিনি সব সময়ই ভাগ্নের ব্যবসায়ে বাধা সৃষ্টি করেন। অধিকাংশ সময় সমকালীন টেলিভিশন ও সাধারণ জীবন-যাত্রার নেতিবাচক বিষয়গুলোকে উপজীব্য করে ব্যঙ্গাত্মক উপস্থাপনায় ভাগ্নের ব্যবসায়িক পরিকল্পনাগুলোকে উপস্থাপন করা হয়, এবং মামা পর্বের শেষাংশে নৈতিকতার বিষয়টি ধরিয়ে দিয়ে ইতি টানা হয়। তিনি আরো বলেন, ''লাস্ট পর্ব, ইত্যাদির। আমার সংলাপ ছিলো, 'আমি না জেনেবুঝে খারাপ করেই যাই। আর তুমি আমারে বাঁচায়া দাও মামা।' তার সংলাপ ছিলো, 'ভাইগ্না, আমি বারবার বাঁচাই সত্য, কিন্তু কতদিন এভাবে বাঁচাতে পারবো?' দু'জনের এই সংলাপগুলো আজ বারবার মনে পড়ছে। চলে যাওয়াটা একটু তাড়াতাড়িই হয়ে গেল।'' অভিনেতা আফজাল শরীফ গণমাধ্যমে সদ্য প্রয়াত আব্দুল কাদেরের রুহের মাগফিরাত কামনা করে সবার দোয়া চেয়েছেন। বিডি-প্রতিদিন/শফিক
2
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'সহায়ক সরকারের' নামে এক 'অস্বাভাবিক সরকারের' দাবি তুলে বিএনপি নেত্রী খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছেন। বিএনপি একটি বিষফোড়া। বিএনপি থাকলেই রাজাকার থাকবে, জঙ্গির পুনরুত্থান ঘটবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নান্দাইল উপজেলা শাখার এই জনসভা আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন দলটির উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম আবদুল হাই। জনসভায় হাসানুল হক ইনু বলেন, 'বিএনপি তথা খালেদা জিয়ার হাতে বাংলাদেশ নিরাপদ নয়। তিনি রাজাকার, তেঁতুল হুজুর ও জঙ্গিদের নিয়ে দেশ দখল করতে চান। জঙ্গির সঙ্গীদের আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না। তাই মহাজোটের নেত্রী শেখ হাসিনাকে বলেছি, দেশের নিরাপত্তা নিশ্চিত রাখতে হলে যার যার মর্যাদা দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা অটুট রাখতে হলে আমাদের মধ্যে ঐক্য বজায় থাকতে হবে। দলবাজি বন্ধ ও দুর্নীতি নির্মূল করতে হবে। তাহলে সরকারের সুফল ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।' সভায় আরও বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. শফিউল্লাহ শফি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রতন সরকার, শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল হাসান, জেলা জাসদের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, নান্দাইল জাসদের সভাপতি পিকলু কুমার সাহা প্রমুখ। সভায় বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল করে জাসদের নেতা-কর্মী ও সমর্থকেরা জনসভায় যোগ দেন। দলীয় সূত্রে জানা যায়, জনসভা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জেলা জাসদের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের নাম ঘোষণা করবেন হাসানুল হক ইনু। কিন্তু তাঁর ২৪ মিনিটের বক্তব্যে নান্দাইল আসনে মহাজোটের প্রার্থী হিসেবে সরাসরি কারও নাম ঘোষণা করেননি। তবে তিনি একাধিকবার আওয়ামী লীগ ও জাসদের সুদৃঢ় ঐক্য কামনা করেন।
9
আজ রবিবার বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের 'আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ' কেন্দ্রে ভোট দিয়েছেন ৮৬ বছর বয়সী মনসুর আহমেদ। মনসুর আহমেদ বলেন, "মেশিনের ভোট তো, তাই আগের মতো আর আনন্দ নাই। ভোট দিতে আগে দৌড়াইয়া আইতাম। এখন আর সেই অবস্থা নাই। ঠিকমতো ভোটটা হইলো কি না, তাও বুঝতে পারিনি। নিজে ভোট দিলাম নাকি অন্যজন দিল তাও বুঝলাম না। চিন্তা করেন, কেমনডা লাগে।" তিনি আরও বলেন, "যন্ত্র দিয়ে ভোট দেওয়াটা না বুঝলে অনেক ঝামেলার। একজনের তো ভোট দিতে দেখলাম ১০/১২ মিনিট ধরে। আমার একটু কম সময় লাগছে।" আদর্শ স্কুল সিটি করপোরেশনের ৯৩ নম্বর ভোটকেন্দ্র। এ কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৯৫৩ জন। কেন্দ্রে ছয়টি বুথ রয়েছে। বিডি প্রতিদিন/কালাম
6
সিপিবি'র রাজনেতিক প্রতিবেদনে বলা হয়েছে দেশে আইন ও বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড সাধারণ নিয়মে পরিণত হয়েছে। রাজনীতিতে ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেয়া হয়েছে। সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মানুষ মরছে। নারী ও শিশু ধর্ষণ-হত্যা বর্বরতায় রূপ নিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহত আছে। বুধবার দু'দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রগতি সম্মেলন কক্ষে শুরু হয়েছে। পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে রাজনৈতিক প্রতিবেদন উত্থাপন করেন সাধারণ সম্পাদক মো. শাহ আলম। প্রতিবেদনে আরো বলা হয়, সরকারের জুলুম-নির্যাতন, দুঃশাসন আরো বেড়েছে। কোটা সংস্কারের আন্দোলনকে নিমর্মভাবে দমন করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছাত্রদের উপর ছাত্রলীগের ভয়াবহ হামলা দেশবাসী প্রত্যক্ষ করেছে। মাদকবিরোধী অভিযানে নীচুস্তরের কিছু মাদক ব্যবসায়ীকে তথাকথিত বন্দুকযুদ্ধে হত্যা করা হলেও- মাদকের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। ঘুষ-দুর্নীতি সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। বড়পুকুরিয়ার কয়লা খনিতে কয়েক শ' কোটি টাকার দুর্নীতি উন্মোচিত হয়েছে। আগেকার সরকার গুলির ধারাবাহিকতায় দলীয়করণ, জবরদখল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট, অর্থপাচার এক ভয়ানক পর্যায়ে উপনীত হয়েছে। প্রতিবেদনে সরকার দলের ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, ব্যালট পেপার ছিনতাই, ভোটারদের শক্তি প্রয়োগে ভোট প্রদানে বিরত রাখার মাধ্যমে অনুষ্ঠিত খুলনা, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে তামাশার নির্বাচন বলে আখ্যায়িত করা হয়। বরিশালসহ সদ্য সমাপ্ত তিনটি সিটি কর্পোরেশনে পুনঃনির্বাচন দাবি করা হয়। এছাড়াও সভায় বড়পুকুরিয়ায় শত শত কোটি টাকার কয়লা চুরির ঘটনায় উদ্বেগ জানিয়ে চুরির সাথে সংযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সভায় আশু ৫-দফা দাবি সামনে রেখে আটটি বাম দল নিয়ে বাম গণতান্ত্রিক জোট গঠনে সন্তোষ প্রকাশ করে ও জোটকে এগিয়ে নেয়ার অঙ্গীকার প্রকাশ করা হয়। সভায় আওয়ামী দুঃশাসন প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান করা হয়। পাশাপাশি দ্বি-দলীয় ধারার বিরুদ্ধে বাম-গণতান্ত্রিক শক্তির বিকল্প গড়ে তোলার সংগ্রামকেও এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয়। সভা থেকে ঘাতক চালকের বিচার এবং অসংবেদনশীল আচরণের জন্য নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগসহ ছাত্র সমাজের ৯-দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমেদ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ, আলতাফ হোসাইন, মৃণাল চৌধুরী, ডা. দিবালোক সিংহ, অ্যাড. এমদাদুল হক মিল্লাত, অ্যাডভোকেট এ কে আজাদ, ডা. ফজলুর রহমান, ডা. মনোজ দাশ, আনোয়ার হোসেন সুমন, কাজী রুহুল আমীন, মো. কিবরিয়া প্রমুখ।
9
অবশেষে কারুপণ্যের পাপস্ তৈরির কারখানা বন্ধ করলেন কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসকের জারি করা গণ বিঞ্জপ্তি উপেক্ষা করে কারু পণ্য রংপুর লিমিটেড গত (২৮মার্চ) শনিবার পর্যন্ত পাপস্ তৈরির কার্যক্রম অব্যাহত রাখে। সরকারি নির্দেশনা মোতাবেক সেখানে শারিরীক দূরুত্ব প্রতিপালন ও হাত ধোয়ার মত ব্যবস্থা না রেখে কারখানায় শ্রমিকরা কাজ করছিল। এ অবস্থায় কারখানার আশেপাশের এলাকায় এ কারখানার শ্রমিকদের মধ্য থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পরতে পারে বলে মানুষের মাঝে আশংকা দেখা দেয়। এ সংক্রান্ত সংবাদ শনিবার (২৮ মার্চ) ভোরের কাগজ অনলাইনে প্রকাশিত হলে কারুপন্য কতৃপক্ষের টনক নড়ে। রবিবার (২৯ মার্চ) নোটিশ জারি করে কারুপণ্যের কারখানায় সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা দেয় । কারখানাটির কার্যক্রম বন্ধ হওয়ার পর আশপাশ এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
6
সাত বছর পরলা লিগার শিরোপা জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার শেষ ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল তারা। অপর ম্যাচে, ভিয়ারিয়ালের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ ২-১ জিতলেও ২ পয়েন্টে পিছিয়ে থাকায় লিগ খেতাব গেল অ্যাটলেটিকোর ঘরে। এছাড়া জিতে মৌসুম শেষ করল বার্সেলোনাও। রিয়াল সমর্থকদের উৎসাহিত করে অ্যাটলেটিকোর বিরুদ্ধে ভায়াদোলিদকে এগিয়ে দিয়েছিলেন অস্কার প্লানো। কিন্তু দু'মিনিট পরে গোল খেয়ে যায় রিয়ালও। ইয়েরেমি পিনো এগিয়ে দেন ভিয়ারিয়ালকে। বিরতির পরেই ঘুরে দাঁড়ায় অ্যাটলেটিকো। ৫৭ মিনিটে সমতা ফেরান অ্যাঞ্জেল কোরেয়া। ১০ মিনিট পরেই অ্যাটলেটিকোকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। অন্যদিকে, ভালদেবেবাসে একসময় মনে হচ্ছিল হেরেই যাবে রিয়াল। কিন্তু করিম বেঞ্জেমা ৮৭ মিনিটে সমতা ফেরান। আগে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অতিরিক্ত সময়ে গোল করেন লুকা মদ্রিচ। এইবারের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। লিওনেল মেসি এই ম্যাচে খেলেননি। তার অনুপস্থিতিতে দলকে জেতান আঁতোয়া গ্রিজম্যান। বিডি প্রতিদিন/এমআই
12
বাঙালির অস্তিত্বে মিশে থাকা কবির নাম কাজী নজরুল ইসলাম। আমাদের এ জাতীয় কবির ১১৯তম জন্মজয়ন্তী ছিল শুক্রবার। গরম আর বৃষ্টি উপেক্ষা করে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে তাকে। সকালে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ আর নজরুলের সৃষ্টির ছোঁয়ার সর্বস্তরের মানুষ স্মরণ করে প্রেম ও দ্রোহের কবিকে। রাজধানী ঢাকাসহ সারাদেশে আয়োজন করা নানা অনুষ্ঠানের। নজরুলজয়ন্তী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজন করে রাষ্ট্রীয় অনুষ্ঠানের। গতকাল বিকেলে কবির স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়াও কবির স্মৃতিধণ্য কুমিল্লা ও চট্টগ্রামেও আয়োজন ছিল নজরুল-জয়ন্তীর অনুষ্ঠানের। ত্রিশালে তিনদিনের অনুষ্ঠানমালার উদ্বোধন কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি বলেন, বাংলা সাহিত্য-সংগীতের অন্যতম পথিকৃত যুগস্রষ্টা জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলাম। তার কালজয়ী প্রতিভা ও জীবন দর্শন, মানবিক মূল্যবোধের স্ম্ফূরণ, সমৃদ্ধশালী লেখনী বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। নজরুল শুধু বাংলার জাতীয় কবিই নন, তিনি জাগরণের কবি, সাম্যের কবি। তিনি শোষণ, বঞ্চনা, অত্যাচার, কুসংস্কার ও পরাধীনতার বিরুদ্ধে তার লেখনীতে তুলে ধরেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, আমাদের জাতীয় সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নজরুলের লেখনী আমাদের উজ্জীবিত করেছে। তার জাতীয়তাবোধ বাঙালির অনন্ত প্রেরণার উৎস। পরাধীন ব্রিটিশ আমলে সকল ভয়-ভীতি উপেক্ষা করে তিনি বাংলা ও বাঙালির জয়গান গেয়েছেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অতিরিক্ত সচিব এম মসিউর রহমান ও ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। কবির সমাধিতে শ্রদ্ধা ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির সমাধিসৌধে নামে সর্বস্তরের মানুষের ঢল। কবি পরিবারের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তার ছেলে সব্যসাচী কাজীর স্ত্রী উমা কাজী, কবির দৌহিত্র দুর্জয় কাজী ও জয়া কাজী। উমা কাজী বলেন, এ দেশ, বাংলা ভাষা যতদিন থাকবে কাজী নজরুল ইসলামও ততোদিন অমর হয়ে থাকবেন। কবি নজরুল তরুণদের মধ্যে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। নজরুল তার কবিতা-গানে দেশের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন। কবিকে জানতে হলে তার কবিতাকে জানতে হবে, তার লেখা পড়তে হবে। বিভিন্ন ভাষায় কবির লেখা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান উমা কাজি। কবির সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. কামাল উদ্দিন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাকের পার্টিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, কাজী নজরুল ইসলামকে এদেশে এনেছিলেন বঙ্গবন্ধু। তাকে নাগরিকত্বও দিয়েছিলেন তিনি। কবি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় জয়গান গেয়েছেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নজরুল প্রাসঙ্গিক। জাতীয় কবি আমাদের শিখিয়েছেন বিদ্রোহ, শিখিয়েছেন সাম্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ কবির সমাধিসৌধের পাশে স্মরণসভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ। 'জাতীয় জাগরণে কবি নজরুল' বিষয়ের ওপর আলোচনা করেন বেগম আখতার কামাল, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৌমিত্র শেখর প্রমুখ। স্মরণসভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. কামাল উদ্দিন। সৌমিত্র শেখর বলেন, জাতীয় জাগরণে কাজী নজরুল ইসলামের উপযোগিতা ছিল সব সময়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামের শক্তি জুগিয়েছেন। তিনিই প্রথম 'ধূমকেতু' পত্রিকায় ভারতের স্বাধীনতা চেয়েছিলেন। স্মরণসভায় বিভাগের চেয়ারপারসন লীনা তাপসী খানের নেতৃত্বে ঢাবির সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা গেয়ে শোনান 'আলল্গাহতে যার পূর্ণ ইমান, কোথা সে মুসলমান', 'দাও শৌর্য, দাও ধৈর্য', 'ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়/ টেনে নে না তারে কোলে', 'আয় মরু পারের হাওয়া নিয়ে যারে'সহ আরও বেশ কিছু গান। শিল্পকলা একাডেমি নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার শিল্পকলা একাডেমি আয়োজন করে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক হোসনে আরা জলি। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে ছন্দা চক্রবর্তী গেয়ে শোনান 'নিশি ভোর হলো জাগিয়া', রওশন আরা সোমা 'কার নিকুঞ্জে রাত কাটায়ে আসলে', শামীমা পারভীন শিমু 'বল রাঙা হংশদ্যুতি', সুমন চৌধুরী 'রুমুঝুম রুমুঝুম কে বাজায়', জান্নাতুল ফেরদৌস লাকী 'নয়ন ভরা জলগো তোমার' ও 'তাওহীদের-এ মুর্শিদ আমার মুহাম্মদের নাম', নাহিয়ান দূর্দানা শুচি 'রুমঝুম রুমঝুম আসিলো রে প্রিয়', মাহমুদুল হাসান 'প্রিয়া গেছে কবে পরদেশ' এবং শহীদ কবির পলাশ পরিবেশন করেন 'শাওন আসিল ফিরে'। আবৃত্তি করেন শিল্পী মিজানুর রহমান সজল, লায়লা আফরোজ, রফিকুল ইসলাম, আশরাফুল আলম ও শিরিন ইসলাম।
6
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে চাকরিচ্যুত দু'হাজার সাংবাদিক ১০ হাজার টাকা করে পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এসময় প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কাশেম হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে লকডাউনে সাংবাদিকদের সহায়তা করার জন্য আপাতত আরো দুই হাজার সাংবাদিককে দুই কোটি টাকা সহায়তা করবো। প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়া হবে। এই অর্থবছরে আরো ২শ সাংবাদিককে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে, এর মধ্যে ৪০ জনকে সেই সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরেও এই অর্থবছরে আরো সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আরো সহায়তা দেওয়া হবে। ড. হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালে সংসদে আইন পাস করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। এই ট্রাস্টের মাধ্যমে অসুস্থ, অসচ্ছল সাংবাদিকদের প্রতি বছর সহায়তা দেয়া হচ্ছে। কয়েকশ সাংবাদিককে এই ট্রাস্ট থেকে সহায়তা দেয়া হয়। কোনো সাংবাদিক মারা গেলে এককালীন তিন লাখ টাকা পান। তিনি বলেন, করোনা মহামারির মধ্যে যারা চাকরি হারিয়েছেন বা বেতন পাচ্ছিলেন না তাদের সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে কল্যাণ ট্রাস্টের বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম। করোনার প্রথম ঢেউয়ে অনেকে কর্মহীন হয়ে পড়েন, অনেকে বেতন পাচ্ছিলেন না, অনেকে চাকরিচ্যুত হয়েছেন- সারা দেশের এমন তিন হাজার ৩৫০ জন সাংবাদিককে দলমত নির্বিশেষ সহায়তা দেওয়া হয়। করোনাকালে সাংবাদিকরা চাকরিচ্যুত হচ্ছে, এ বিষয় সম্মিলিত কাজটি কতটুকু এগিয়েছে জানতে চাইলে ড. হাছান বলেন, করোনাকালে চাকরিচ্যুত করা অত্যন্ত দুঃখজনক। আমার কাছে অগ্রহণযোগ্য। আমি জানি অন্য ব্যবসা প্রতিষ্ঠানের মতো সংবাদ মাধ্যমগুলো নানান সমস্যার সম্মুখীন। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার অনুরোধ করেছিলাম। কিন্তু অনেক ক্ষেত্রে সেটি অনুসরণ করা হয়নি। সেটি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সাংবাদিক ইউনিয়নগুলোও চেষ্টা করছে। মনে রাখতে হবে এগুলো কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, এগুলো সবগুলো প্রাইভেট প্রতিষ্ঠান। তারপরও আমরা আমাদের সাংবাদিক নেতাদের নিয়ে আলাপ-আলোচনা করছি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় আছি। আমরা আশা করবো যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল করা হবে।
6
মার্কিন পররাষ্ট্র দপ্তরের অন্তত নয়জন কর্মকর্তার আইফোন হ্যাকিংয়ের শিকার হয়েছে। ইসরায়েল-ভিত্তিক এনএসও গ্রুপের তৈরি অত্যাধুনিক স্পাইওয়্যার ব্যবহার করে এই সাইবার গুপ্তচরবৃত্তি করা হয়েছে।বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বক্তব্য না দিলেও, হ্যাকিংয়ের ঘটনাটি সম্পর্কে অবগত এমন চারজন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।হ্যাকিংয়ের এই ঘটনাগুলো ঘটেছে গত কয়েক মাসের মধ্যে। শিকার মূলত উগান্ডায় অবস্থিত মার্কিন কর্মকর্তা এবং পূর্ব আফ্রিকার দেশটি সম্পর্কিত বিষয়াবলীর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।ইসরায়েলি এনএসওর প্রযুক্তি দিয়ে মার্কিন কর্মকর্তাদের ব্যাপকভিত্তিক টার্গেট করার ঘটনা এটিই প্রথম প্রকাশ্যে এল। এর আগে কিছু আমেরিকান কর্মকর্তাসহ সম্ভাব্য টার্গেটের একটি তালিকা এনএসওর প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। তবে তাদের ক্ষেত্রে ব্যক্তিগত ডিভাইসে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে বা সেটি সফল হয়েছে কি-না তা স্পষ্ট নয়।এ ব্যাপারে এনএসও গ্রুপ গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, এই ঘটনায় তাদের প্রযুক্তিই ব্যবহার করা হয়েছে এমন কোনো ইঙ্গিত নেই। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো এরই মধ্যে মুছে ফেলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনের ভিত্তিতে তারা তদন্ত করবে বলেও উল্লেখ করেছে।এনএসওর একজন মুখপাত্র বলেছেন, 'যদি আমাদের তদন্তে দেখা যায় যে, এই কাজটি সত্যিই এনএসওর প্রযুক্তি দিয়ে করা হয়েছে, তাহলে এই ধরনের গ্রাহককে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।'এ বিষয়ে সরকারি কর্তৃপক্ষকে সহযোগিতা করবে এবং তাদের কাছে থাকা এ সম্পর্কিত সব তথ্য উপস্থাপন করতে তারা প্রস্তুত বলেও উল্লেখ করেন এনএসওর ওই মুখপাত্র।গত জুলাইয়ে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারি চালানোর ঘটনা ফাঁস হয়।ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্রের অনুসন্ধানে বেরিয়ে আসে পেগাসাস কেলেঙ্কারি। এনএসও গ্রুপ থেকে এই স্পাইওয়্যার কিনে 'কর্তৃত্ববাদী' সরকারগুলো নিজের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি চালিয়ে আসছে বলে অনুসন্ধানে জানা যায়।পেগাসাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপের আদ্যোপান্তএরপর থেকেই এনএসও বলে আসছে, তাদের প্রযুক্তি শুধু সরকারি আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করে থাকে তারা। মূলত নিরাপত্তা হুমকি পর্যবেক্ষণে সহায়তা করতে এটি ব্যবহৃত হয়। সরাসরি নজরদারি কার্যক্রমের সঙ্গে এই প্রযুক্তির কোনো সম্পর্ক নেই।মার্কিন কর্মকর্তাদের ফোন হ্যাকিংয়ের বিষয়ে ওয়াশিংটনে উগান্ডা দূতাবাসের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। অ্যাপলের মুখপাত্র মন্তব্য করতে চাননি।মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ইসরায়েলি কোম্পানির ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করেন।ফোনে আড়িপাতার খরচ কত?গত মাসে এনএসও গ্রুপ এবং অন্য একটি স্পাইওয়্যার কোম্পানিকে 'নিষেধাজ্ঞা তালিকায়' যুক্ত করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে এসব প্রতিষ্ঠানের সঙ্গে কোনো মার্কিন কোম্পানি ব্যবসায়িক লেনদনে করতে পারবে না।
3
কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে আগ্রহ সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান দেখিয়েছেন তার তীব্র সমালোচনা করে কাতারের উপ-প্রধানমন্ত্রী খালিদ আল-আতিয়া বলেছেন, তার দেশের বিরুদ্ধে অবরোধ আরোপকারী চার দেশকে দোহার কাছে ক্ষমা চাইতে হবে। শনিবার দোহায় 'পারস্য উপসাগরে উত্তেজনা: ফলাফল ও করণীয়' শীর্ষক এক বৈঠকে তিনি বলেন, কাতারের জনগণের মধ্যে প্রবল ঐক্য এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার তড়িৎ পদক্ষেপের ফলে কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন অবরোধ ব্যর্থ হয়েছে। সৌদি যুবরাজের ঘনিষ্ঠ সহযোগীরা রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার কারণে মোহাম্মাদ বিন সালমান যখন প্রবল আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন তখন এ বক্তব্য দিলেন তিনি। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় কাতারের উপ প্রধানমন্ত্রী খালিদ আল-আতিয়া আরো বলেন, তার দেশ সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ কাটিয়ে উঠেছে। কিন্তু এ অবরোধ কাতারের জনগণের দৈনন্দিন জীবনের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে যা কাটিয়ে উঠতে সময় লাগবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহররাইন ও মিশর ২০১৭ সালের জুন মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত আরব জোটে যোগ দিতে অস্বীকার করায় দোহার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেয়া রিয়াদ। সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি জল, স্থল ও আকাশপথে কাতারের ওপর অবরোধ আরোপ করে ওই চার দেশ যা এখনো বহাল রয়েছে। বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৮/আরাফাত
3
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ইটাখোলা থেকে মনোহরদী আঞ্চলিক সড়কের কুমরাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোফিয়া বেগম (৫৫) উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া বলেন, শিবপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ইটাখোলার দিকে যাচ্ছিল। পথে কুমরাদী এলাকায় পৌঁছানোর পর অটোরিকশাটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে পাশাপাশি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং অটোরিকশাটি উল্টে যায়। এ সময় ওই অটোরিকশার ভেতরে থাকা সোফিয়া বেগম মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।
6
'বাংলাদেশ রেলওয়ের মানোন্নয়ন' শীর্ষক প্রকল্পের ১ হাজার ৮৮৯ জন গেটকিপারের চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবিতে গত ১৫ দিন ধরে কমলাপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন পালন করেছেন রেলওয়ের গেটকিপাররা। কিন্তু আমরণ অনশনের ১৫ দিন পরেও কোনো আশ্বাস না পাওয়ায় এখন রেলভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।আজ রোববার সকাল ১০টার দিকে রেলভবনের সামনে অবস্থান নেন রেলওয়ের গেটকিপাররা। গত ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়া অনির্দিষ্টকালের আমরণ অনশন এখনো চলছে। দীর্ঘ সময় অনশনের ফলে এরই মধ্যে দেড় শতাধিক গেটকিপার অসুস্থ হয়ে পড়েছেন।অনশনে অংশ নেওয়া গেটকিপাররা বলেন, 'গত ১৫ দিন ধরে কমলাপুরের খোলা আকাশের নিচে আমরা অনশন চালিয়ে যাচ্ছি, অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। কারও চোখে পড়ে না আমাদের দাবির বিষয়টি। রেলপথ মন্ত্রণালয় ঘুমিয়ে আছে। তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আজ আমরা রেলভবনের সামনে অবস্থান করছি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে তার দায় রেলপথ মন্ত্রণালয়কে নিতে হবে।'গেটকিপারদের অনশনের সমন্বয়কারী মো. আল মামুন শেখ বলেন, '২০১৯ সালের ২৯ ডিসেম্বর একনেক সভায় প্রধানমন্ত্রী এই প্রকল্পে কর্মরত গেটকিপারদের রাজস্ব খাতে স্থানান্তর করে চাকরি স্থায়ীকরণে রেলপথ মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দেন। কিন্তু রেলপথ মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা রেলপথ মন্ত্রণালয়ে বহুবার স্মারকলিপি দিয়েছি, চিঠি দিয়েছি, আমাদের দুর্দশার কথা জানিয়েছি, কিন্তু তারা আমাদের কোনো কথায় কর্ণপাত করেনি। নিয়োগের সময় গেটকিপারদের বেতন নির্ধারণ করা হয় সাকল্যে ১৪ হাজার টাকা। বিগত পাঁচ বছরে এই বেতন বাড়েনি। বেশির ভাগ গেটকিপার তাঁদের নিজ জেলা ছাড়া অন্য জেলায় চাকরি করেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বাসাভাড়া, পরিবারের ভরণপোষণ, ছেলেমেয়েদের লেখাপড়া, চিকিৎসা ব্যয় মেটাতে আমাদের হিমশিম খেতে হয়। অন্যদিকে প্রায় সবার বয়স ৩২ বছর অতিক্রম করায় অন্য চাকরিতেও ঢোকার সুযোগ নেই। তাই অতি দ্রুত আমাদের চাকরি রাজস্ব খাতে স্থায়ী করার ঘোষণা দিতে হবে রেল মন্ত্রণালয়কে।'উল্লেখ্য 'বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন' এবং 'বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন' শীর্ষক প্রকল্প দুটি ২০১৫ সালের ২৫ জুন একনেক সভায় অনুমোদিত হয়। মূল প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। পাশাপাশি একনেক সভার নির্দেশনাক্রমে পূর্বাঞ্চলে ৮২৯ এবং পশ্চিমাঞ্চলে ৮৫১ জনকে গেটকিপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাই প্রকল্প দুটির আওতায় সংস্থানকৃত গেটকিপারদের রাজস্ব খাতে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
6
ঈদের দিনে বাড়িতেই রাঁধুন তারকা হোটেলের স্বাদের খাবার। সব সময়ের স্বাদে যোগ হবে ভিন্ন মাত্রা। রেসিপি দিয়েছেন হোটেল লা মেরিডিয়ান ঢাকার সু শেফ জাভিয়ের রোজারিও। মিক্সড ফ্রুটস ভ্যানিলা মিলফ্যুউপকরণ: পাফ পেস্ট্রি ৩-৪টি, নানা রকম ফল সাজানোর জন্য।পেস্ট্রি ক্রিমের জন্য: দুধ ২৫০ গ্রাম, চিনি ৫০ গ্রাম, ডিম ২টি, ভ্যানিলা বিন অর্ধেকটি, ময়দা ১৩ গ্রাম, কর্নফ্লাওয়ার ১৩ গ্রাম।শ্যানটিলি ক্রিম: হুইপিং ক্রিম ৫০০ গ্রাম, আইসিং সুগার ১৫০ গ্রাম, ভ্যানিলা ফ্লেভার ৫ গ্রাম, সাদা ভিনেগার ৫ গ্রাম।প্রণালি: ওভেনে মচমচে করে পাফ পেস্ট্রি বেক করে নিন। পছন্দমতো আকারে কেটে নিন।পেস্ট্রি ক্রিম: দুধ ও ভ্যানিলা বিন চুলায় ফুটতে দিন। আলাদা বাটিতে ডিম, চিনি, ময়দা ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। দুধ ফোটা শুরু হলে তাতে ডিমের মিশ্রণ অর্ধেক পরিমাণ ঢেলে দিন। অনবরত নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার বাকি অর্ধেক ডিমের মিশ্রণও ঢেলে দিন এবং নাড়তে থাকুন, যাতে দানা বেঁধে না যায়।মিশ্রণটি ঘন হয়ে এলে চামচে একটু ক্রিম উঠিয়ে নিন। এবার চামচ উল্টে দেখুন ক্রিম পড়ে যায় কি না। যদি পড়ে যায় তাহলে আরও জ্বাল দিয়ে ঘন করুন। আর ক্রিম না পড়লে বুঝবেন পেস্ট্রি ক্রিম হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন।শ্যানটিলি ক্রিম: সব উপকরণ মিশিয়ে ক্রিম বানিয়ে নিন।পরিবেশন: পাফ পেস্ট্রি নিয়ে তাতে স্তরে স্তরে পেস্ট্রি ক্রিম ও শ্যানটিলি ক্রিম সাজান। মাঝে ইচ্ছেমতো ফল দিয়ে ঠান্ডা পরিবেশন করুন। কাবসা টমেটো রাইসউপকরণ: বাসমতী চাল ৫০০ গ্রাম, কর্ন অয়েল ৩ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, টমেটো পেস্ট ৪ টেবিল চামচ, টমেটো কিউব ২ টুকরা, ক্যাপসিকাম কিউব ১ টুকরা, লবণ স্বাদমতো, চিকেন সিজনিং পাউডার ১ টেবিল চামচ, চিকেন স্টক কিউব ১টি, পানি ১ লিটার, পেঁয়াজ বেরেস্তা ও কাজুবাদাম সাজানোর জন্য।প্রণালি: চাল ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। পাত্রে তেল গরম করে রসুন দিয়ে দিন। হালকা বাদামি হলে টমেটো পেস্ট দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করুন। পানি ঢেলে দিয়ে সিজনিং পাউডার ও চিকেন স্টক কিউব দিয়ে দিন।ফুটে উঠলে চাল দিন। তিন মিনিট পর ক্যাপসিকাম ও টমেটো কিউব দিয়ে নাড়ুন। ঢাকনা দিয়ে অল্প আঁচে রাখুন। ২০ মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিন। বেরেস্তা ও কাজুবাদাম দিয়ে পরিবেশন করুন। বিফ মেডালিয়ন উইথ ডাক লিভারউপকরণ: গরুর মাংস (টেন্ডারলয়েন, দুই টুকরা করে সমানভাবে কাটা) ১৬০ গ্রাম, অলিভ অয়েল ৫০ মিলিলিটার, হাঁসের কলিজা (পরিষ্কার করে টুকরা করা) ৮০ গ্রাম, ময়দা ৫০ গ্রাম, আলু (১ ইঞ্চি পুরু করে দুই ইঞ্চি ব্যাসে গোল করে কাটা) ৮০ গ্রাম, লবণ ও মরিচ স্বাদমতোসাজানোর জন্য: অ্যাসপারাগাস লম্বা করে কাটা ২০ গ্রাম, গাজর কিউব ১০ গ্রাম, মাশরুম টুকরা ১০ গ্রাম, রোজমেরি ৫ গ্রাম, লাল মুলা ১০ গ্রাম, ব্রাউন সস ৫০ গ্রাম।প্রণালি: স্বাদমতো লবণ ও মরিচ গুঁড়া দিয়ে মাংসের টুকরা মেখে কিছুক্ষণ ম্যারিনেট করুন। ছড়ানো প্যানে অলিভ অয়েল দিন। গরম হলে তাতে মাংস ছেড়ে দিন। দুপাশেই বাদামি করে ভাজুন। নামিয়ে গরম গরম পাত্রে রাখুন।আলু: চুলায় পানি দিয়ে উঁচু তাপে পাঁচ মিনিট আলু সেদ্ধ করে নিন। নামিয়ে পানি ঝরিয়ে মাংস ভাজার তেলে আলু ভেজে নিন। দুপাশেই বাদামি করে ভাজুন।হাঁসের কলিজা: ময়দায় হাঁসের কলিজা মেখে অলিভ অয়েল ভেজে নিন। ন্যাপকিনে রেখে তেল ঝরিয়ে নিন।সাজানোর জন্য: সব উপকরণ অলিভ অয়েলে হালকা করে ভেজে নিন।পরিবেশন: প্লেটে আলু এক টুকরা রেখে তার ওপর মাংস দিন। আবার আলু দিয়ে মাংস রাখুন। এবার সবার ওপরে হাঁসের কলিজা দিন। সবজি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
4
নারীর উদ্যোক্তা হওয়ার পথ সহজ করতে বিডিওএসএন ইএসডিজিফরবিডি প্রকল্পের আওতায় তৃতীয়বারের মতো শুরু হলো চার দিনের অনলাইন গার্লস ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বুট ক্যাম্প-২০২১। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে অনলাইনে বুটক্যাম্পের উদ্বোধন করা হয়। ৭০ জন নারী নিয়ে আয়োজিত বুটক্যাম্পের উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিকে টেক ভেনচারস এন্ড এসবিকে ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডার সোনিয়া বশির কবির, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) জয়েন্ট সেক্রেটারি নাসিমা আকতার, লাইফক্যাসেল পার্টনারসের ডিরেক্টর শওকত হোসেন, সাজগোজ লিমিটেডের চিফ কনটেন্ট অফিসার সিনথিয়া শারমিন ইসলাম এবং বিডিওএসএনের সাধারণ সম্পাদক ও ইএসডিজি৪বিডি প্রজেক্টের প্রেসিডেন্ট মুনির হাসান। অনুষ্ঠানের শুরুতেই শওকত হোসেন নারী উদ্যোক্তাদের উদ্দেশে একটি প্রেজেন্টেশন দেন। এতে প্রোডাক্ট মার্কেটিং, উদ্যোক্তা হওয়ার ক্ষমতা, আর্থিক ব্যবস্থাপনা, সোর্স অব ফান্ড, মানবসম্পদ, অবকাঠামোগত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সোনিয়া বশির কবির বলেন, যে ধরনের উদ্যোগই হোক না কেন, তা নতুন হতে হবে, যাতে অন্তত মানুষের কাজে লাগে। এ ছাড়া কয়েকজন মিলে টিম তৈরি করে উদ্যোগ নিলে তাতে সফল হওয়ার সুযোগ বেশি থাকে। শুরুতেই কোনো কাজ সফল হবে, এ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বরং উদ্যোগ শুরু করে তাতে লেগে থাকলেই একসময় তাতে সফলতা আসবেই। নাসিমা আকতার বলেন, নারীদের নিজেদের সমস্যার কথাগুলো বারবার তুলে ধরতে হবে। পরিবারকে বোঝাতে হবে। তাদের সাহায্য পেলে তা মানুষের কাছ পর্যন্ত পৌঁছানো সহজ হয়। কোনো পুরুষ কখনো হাল ছেড়ে দেন না। তাঁরা কিন্তু একের পর এক চেষ্টা করতে থাকেন। অথচ নারীরা এই জায়গায় পিছিয়ে আছেন। নারীরা প্রচুর অনলাইন ইভেন্টে আগ্রহী হলেও শেষ পর্যন্ত তাঁরা সেসব শেখেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকে যায়। সিনথিয়া শারমিন বলেন, 'ব্যবসা আবেগের কোনো বিষয় নয়। প্রচুর অভিজ্ঞতা অর্জন করতে হয়, প্রচুর নেটওয়ার্কিং করতে হয়। মার্কেটে কেন আপনার প্রোডাক্ট বিক্রি হবে, তা নিয়ে প্রচুর কাজ করা উচিত।' মুনির হাসান বলেন, জীবন হচ্ছে ম্যারাথন রেস। এই রেসে থামার কোনো সুযোগ নেই। তাই চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই ধরনের বুটক্যাম্প শেষ করে অনেকেই ব্যবসা শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, তাঁদের দেখে বাকিরাও উৎসাহিত হয়ে নতুন উদ্যোগ শুরু করতে পারেন। অনুষ্ঠানে আগের বুটক্যাম্পের অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। এর আগে বুটক্যাম্প সম্পর্কে ধারণা দেন ইএসডিজি৪বিডি প্রজেক্টের অ্যাসিট্যান্ট প্রোগ্রাম অফিসার শাখিরা আফরোজ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার জাহানারা আমির জিমি। আয়োজনের সার্বিক তদারকি করে মানুষের জন্য ফাউন্ডেশন।
1
'অপরাধ প্রমাণ না-হওয়া অবধি সকলেই নির্দোষ'-এই নীতিকে আমরা লজ্জাকরভাবে বিসর্জন দিয়েছি। একজন সন্দেহভাজন বা অভিযুক্ত ব্যক্তি পেলেই আমরা তাকে 'অপরাধী' সাব্যস্ত করে ঝাঁপিয়ে পড়ছি তার চরিত্র হননে। সোশ্যাল মিডিয়ায় এই কাজটি হচ্ছে ভয়ংকরভাবে। এখানে যেহেতু কোনো সেন্সর নেই, কোনো নিষেধ করার ক্ষমতাওয়ালা কর্তা নেই। তাই যা খুশি বলা যায়, এবং যেকোনো ভাষায় বলা যায়। এই লাইসেন্স পেয়ে সবার আগল খুলে গিয়েছে। অবাধ ইতরামির জন্য কেউ কেউ বেছে নিয়েছে এই সোশ্যাল মিডিয়াকে। অশালীন ভাষা প্রয়োগের উৎসব চলছে। যে যত জঘন্য গালাগাল প্রয়োগ করতে পারে তার লেখায়, সে তত স্মার্ট। সেই লেখার লাইক-কমেন্ট শেয়ার বেশি!বর্তমানে অনেক মানুষেরই 'সোশ্যাল মিডিয়া ট্রায়াল' হয়ে যাচ্ছে। কারও যদি একটুখানি দোষ খুঁজে বের করা যায়, অমনি সবাই হুমড়ি খেয়ে পড়ছে তার ওপর। ফুলিয়ে-ফাঁপিয়ে-ফেনিয়ে তিলকে তাল করে চলছে গণধোলাই। একজনকে অপমান ও হেয় করে জ্যান্ত মেরে ফেলার জন্য সোশ্যাল মিডিয়ার চেয়ে কার্যকরী মাধ্যম দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই।একদল 'ফেসবুক যোদ্ধা' জন্মেছে, যাদের কাজ এর-ওর-তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া। কোনো একটা ছুতো পেলেই হলো। অমনি আক্রমণ! যত অশালীন শব্দ ব্যবহার করা যায়। যত নোংরা উপমা, কুযুক্তি, অবান্তর সব তথ্যপ্রমাণ দেওয়া যায়। কেউ প্রশ্ন করবে না। কেউ খারাপ বলবে না। বরং অনেকেই সহমত জানাবে! লাভ ইমো দেবে। ফেসবুক আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে। কিন্তু দিয়েছে কাউকে খুঁচিয়ে-কুচিয়ে-কচলিয়ে রক্তাক্ত করবার মহান সুযোগ!এই সুযোগ পেয়ে আমরা প্রত্যেকেই যেন একেকজন দিগ্বিজয়ী বীর আলেক্সান্ডার! এই 'যোদ্ধা'দের আক্রমণের লক্ষ্য হতে পারে যে-কেউ। তবে নারী হলে জমে ভালো। আর যদি সে একটু 'লাস্যময়ী', 'আধুনিকা' কেউ হয়, তবে তো আরও ভালো। 'আদিরস' মিশিয়ে নিজেদের যাবতীয় বিকৃতির প্রকাশ ঘটাতে সুবিধে হয়। কিছু কিছু ইতর প্রাণীর যেমন কামড়ানোর সময় বিষাক্ত লালা ঝরে, ঠিক তেমনি এই নব্য 'ফেসবুক-যোদ্ধা'দের শব্দ এবং বাক্যে এক ধরনের কামনাতাড়িত রোষের বিষাক্ত লালা নিঃসৃত হয়। এই লালার বিষে সেই ব্যক্তি জর্জরিত হয়! এতেই এই 'ফেসবুক-পোকা'দের আনন্দ!ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির কথাই ধরা যাক। বাসায় মাদক রাখার দায়ে তাঁকে গ্রেপ্তারের পর গত কয়েক দিন ধরে যা চলছে, তা রীতিমতো অসভ্যতা। পুলিশ-র্যাবের সূত্র ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম পরীমণির চরিত্র হননের নিরলস চেষ্টা হচ্ছে। তিনি কতটা খারাপ মেয়ে, কতগুলো বিয়ে করেছেন, কতজনের সঙ্গে সম্পর্ক গড়ে টাকা কামিয়েছেন, তিনি কত বড় 'দেহজীবী', কত বড় মদ্যপ-এমন সব ঘটনার রগরগে বর্ণনায় ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য মেয়ে হিসেবে পরীমণিকে সাব্যস্ত করার একটা মরিয়া চেষ্টা চালানো হচ্ছে।পরীমণির আসল অপরাধ কী? বাসায় মাদকদ্রব্য রাখা, কথিত প্রতারণা, বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ানো, নাকি অন্য কিছু? তাঁর আসল অপরাধটা কী? আসল অপরাধের ধারেকাছে না থেকে সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে মাতামাতি লক্ষ্য করা যাচ্ছে। একজন নারী হিসেবে তিনি কী পোশাক পরেছেন, কীভাবে চলাফেরা করেছেন, কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা নিয়ে নোংরামির প্রতিযোগিতা চলেছে যেন। একই সঙ্গে চলছে চরিত্রহনন। তাঁর জীবনের একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিওচিত্র 'ভাইরাল' হচ্ছে। এর সঙ্গে বিভিন্ন গল্প-কাহিনি যোগ করে চেষ্টা করা হচ্ছে তাঁর চরিত্রহননের। তাঁকে নিয়ে মিডিয়ায় যা হচ্ছে, তা ধর্ষণেরই শামিল।এই ঘটনায় নারীর প্রতি আমাদের সমাজে পুরুষের দৃষ্টিভঙ্গিই যেন ফুটে উঠেছে। সেটা হচ্ছে, নারীর কথিত অপরাধকে যৌনতার মোড়কে ঢেকে উপস্থাপন। এই দৃষ্টিভঙ্গির ধারক-বাহকদের কাছে পুরুষের প্রতিপক্ষ একা নারী, মন সেখানে অস্বীকৃত-উপেক্ষিত, কেবল আছে নারীর শরীরটুকু, আর তাঁকে ঘিরে আদিমতার উল্লাস। 'ভোগের' সেই উৎসবে শামিল শত-সহস্র-লক্ষ্য জন! নিজেদের অতৃপ্ত যৌন লালসাকে একজন নারীর ওপর 'আরোপ' করে বিকৃত আনন্দ লাভের চেষ্টা। এই নারীর বিরুদ্ধে যেহেতু প্রতারণার অভিযোগ আছে, তাই তাঁকে নিয়ে আদি রসাত্মক কথা বলায় অপরাধ নেই। এই মানসিকতা ও বিশ্বাসে মূলধারার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার সবাই যেন বুঁদ হয়ে আছে।কেউ যদি সত্যিকার অর্থে অপরাধী হয়, সেই অপরাধীর শাস্তি চাওয়া এক জিনিস। আর শাস্তি চাওয়ার নামে নিজেদের বিকৃতির প্রকাশ আরেক জিনিস। এই 'পুরুষতান্ত্রিক বিকৃতির' বিরুদ্ধে নারীদের মধ্যে তেমন কোনো প্রতিবাদ ধ্বনিত হয়নি; বিষয়টি অনেকে মেনে নিতে পারেনি। কিন্তু তারা প্রতিবাদ করারও সাহস পায়নি। প্রথাগত পুরুষতান্ত্রিক বিকৃতির যে সুনামি চলছে, তাতে একজন নারী আরেকজন নারীকে নিয়ে করা নিকৃষ্ট ট্রলের প্রতিবাদ করতে খুব একটা সাহস দেখায় না। প্রতিবাদ করতে গিয়ে যদি আবার তাঁকেও নিশানা করা হয়। তাঁকেও 'যৌনকর্মী' হিসেবে দেগে দেওয়া হয়। যদি তাঁরও ব্যক্তিগত জীবন খুঁড়ে কোনো চরিত্রহীনতার আলামত হাজির করা হয়! মেয়েরা তাই ভয়ে কুঁকড়ে থাকে। মানুষের জীবনে তো অনেক রকম ঘটনাই থাকে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অনেকের জীবনেই থাকে লুক্কায়িত নানা অধ্যায়। সেগুলো সব সময় যে 'চয়েস' থাকে, তাও নয়। 'সমাজসিদ্ধ' পথেও সব ঘটে না। কিন্তু এক শ্রেণির মানুষ সেই সব দুর্বলতাগুলোকে সামনে তুলে এনে সামাজিকভাবে 'খেলো' চেষ্টা করেই যায়। এটা যে কত বড় অসভ্যতা, তা কে কাকে বোঝাবে?আসলে আমরা এক ভয়াবহ বিকারের মধ্যে বসবাস করছি। এখানে এক শ্রেণির মানুষ ধর্মের ব্যাপারে অতিমাত্রায় সংবেদনশীল। কিন্তু নারীদের ব্যাপারে যারপরনাই অসংবেদনশীল। প্রবল নারীবিরোধী মানসিকতা লালন করে। সংখ্যাগরিষ্ঠ পুরুষ যেন এখনো নারীকে কেবল 'ভোগ্য' বলেই মনে করে। চার দেয়ালের গণ্ডি পেরিয়ে যারা বাইরে বেরোয়, তাঁদেরই চরিত্রহীন হিসেবে চিহ্নিত করা হয়। শিক্ষিত-সচেতন-আধুনিক নারী মানেই তাঁদের কাছে 'খেলুড়ে।' সমস্ত যোগ্যতা-দক্ষতাকে অস্বীকার করে তাঁদের 'দেহজীবী' হিসেবে দেখা হয়। তাঁরা 'শরীর দেখিয়ে', 'বিছানায় শুয়ে' যাবতীয় সাফল্য অর্জন করেন বলে প্রমাণ করার চেষ্টা করা হয়। এই শ্রেণির পুরুষেরা নারীকে অপমান-অপদস্থ আর হয়রানি করে আনন্দ পায়। তাঁদের কাছে নারীর অপমান, নির্যাতিত হওয়া, এমনকি ধর্ষণ পর্যন্ত তাঁর ব্যক্তিগত আচরণ ও চরিত্রের 'সমস্যা'। তাঁর পোশাকের সমস্যা। যুক্তি-বুদ্ধি-কাণ্ডজ্ঞান বিসর্জন দিয়ে আমরা এক অদ্ভুত বিশ্বাসের জগতে বাস করছি। এই 'বিশ্বাস' কেবলই নারীকে 'ভোগ' করতে, 'দখল' করতে, 'নিয়ন্ত্রণ' করতে শেখাচ্ছে। এদের কাছে পুরুষের চোখের 'পর্দা' নয়, নারীর শরীরের পর্দা গুরুত্বপূর্ণ। এই নিয়ে তারা গগণবিদারি মাতম তুলছে!সোশ্যাল মিডিয়া না হয়, 'আহাম্মকের পাঠশালা', যেখানে ব্যক্তিগত শিক্ষা, রুচি ও বিবেকই একমাত্র 'নিয়ন্ত্রক' বা ছাঁকনি, এখানে কাণ্ডজ্ঞান আশা করা দুরাশা মাত্র। কিন্তু আমাদের মূলধারার মিডিয়াগুলো কী পরীমণি ইস্যুতে দায়িত্বশীল খবর পরিবেশন করতে পেরেছে? মানুষ শিখবে কোত্থেকে? সমাজে রুচিবোধ তৈরি হবে কাদের হাত ধরে? কেবল কাটতি, টিআরপি বাড়ানোর জন্য রগরগে কাহিনি, 'আপত্তিকর' ছবি প্রকাশ করা হবে? নীতি-নৈতিকতাকে জলাঞ্জলি দেওয়া হবে?
8
সেলুনে গিয়ে চেয়ার গাঁদিয়ে বসেছেন এক বৃদ্ধ। পরিপাটি দাঁড়ি আর মাথায় ৮ থেকে ১০ গাছি চুল। কী করবেন বুঝে উঠতে না পেরে নরসুন্দর জিজ্ঞেস করলেন, কী? কথা না বলে বৃদ্ধ আঙুল দিয়ে ওই চুল ক-গাছি দেখিয়ে দিলেন। এতে একরকম বিরক্তই হলেন নরসুন্দর, করলেন পাল্টা প্রশ্ন।নরসুন্দর: কী, কাটব নাকি গুনব?বৃদ্ধ: রং করো।সত্যিই বড় আজব দুনিয়া। যা আছে তাই নিয়ে এমন তুষ্টিতে কয়জনই বা জীবন কাটাতে পারে।
5
বাহন হিসেবে ঘোড়ার ব্যবহার নতুন নয়। আবার মাল টানতেও ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। কিন্তু ঘোড়া দিয়ে হাল চাষের দৃশ্য বিরল। ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দোগাঁও গ্রামের কৃষক ভূষণ চন্দ্র ঘোড়া দিয়ে হাল চাষ করে জীবিকা নির্বাহ করছেন।কথা হলে ভূষণ চন্দ্র বলেন, 'প্রায় এক বছর ধরে ঘোড়া দিয়ে জমি চাষ করে আসছি। বর্তমান বাজারে গরুর দাম অনেক বেশি। এক জোড়া হালের গরু কিনতে গেলে খরচ পড়ে ১ লাখ ২০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত। অপর দিকে, ২০ থেকে ২৫ হাজার টাকায় এক জোড়া ঘোড়া কেনা যায়।তাই নিজের চাষাবাদের প্রয়োজনে গরুর বদলে ২২ হাজার টাকায় দুটি ঘোড়া কিনেছি। শুধু নিজের জমিতে চাষাবাদ করছি না, অন্যের জমিতেও টাকার বিনিময়ে চাষ করে দিচ্ছি। এক বিঘা জমি চাষ দিতে নিচ্ছি ৫০০ টাকা। এভাবে প্রতিদিন দুই থেকে আড়াই বিঘা জমিতে হালচাষ করা যায়।'ভূষণের স্ত্রী ভানুরাণী জানান, শুরুতে ঘোড়াগুলোকে হালের কসরত শেখাতে বেশ কষ্ট হয়েছে। ঘোড়ায় লাঙল জোয়াল জুড়ে দিয়ে অনেকবার চেষ্টার পর আয়ত্তে আসে। এখন পুরোদমে ঘোড়া দিয়ে হাল চাষ করছেন।ধন্দোগাঁও এলাকার কৃষক মনসুর আলী ও আব্দুল আজাদ জানান, এলাকার অনেকেই ভূষণের ঘোড়া দিয়ে জমি চাষ করে নেন। এতে খরচও কম লাগে।পাশের মাস্টার পাড়া এলাকার কৃষক হাসান আলী বলেন, 'ঘোড়া দিয়ে লাঙল দিলে জমি গভীরভাবে খনন হয়। পাওয়ারটিলার বা মাহেন্দ্র দিয়ে চাষ করলে জমি সমান হয় না। তাই ঘোড়ার হাল দিয়ে জমি সমান করছি। এতে জমিতে পানি ধরে রাখা সহজ হয়।'ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু হোসেন আজকের পত্রিকাকে জানান, কৃষকেরা এখন যান্ত্রিক উপায়ে জমি চাষ করেন। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হাল চাষের ব্যবহার অনেকটাই কমে গেছে।ঘোড়া দিয়ে হাল চাষ করা দুর্লভ একটি বিষয়। কৃষক ভূষণ চন্দ্র নিজের প্রয়োজনে বাড়তি আয়ের জন্য এই ঘোড়া দিয়ে জমি চাষ বা মই দেন। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের আধুনিক মানের যন্ত্রাংশ ব্যবহার করে চাষাবাদ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
6
মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশের, যার আদর্শ হবে গণতন্ত্র। সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি।'শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে ফখরুল এ কথা বলেন। আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো ওই বাণীতে বিএনপির মহাসচিব বলেন, 'মানুষের গণতান্ত্রিক অধিকার সর্বজনীন অধিকার। সেটি সমুন্নত রাখতে আমাদের মিলিত শক্তিকে কাজে লাগাতে হবে। আজকের এই দিনে আমি সবার প্রতি সেই আহ্বান জানাই।'মির্জা ফখরুল বলেন, ১৪ ডিসেম্বর একটি বেদনাময় দিন। প্রতিবছর এই দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। বাংলাদেশকে মেধা-মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের শুরু থেকেই পাকিস্তানি বাহিনীর প্রধান শিকার ছিলেন দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীরা। তাঁরা মনে করেছিল, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এই দেশ দুর্বল হয়ে পড়বে এবং উন্নয়ন অগ্রগতি রুদ্ধ করে দেওয়া যাবে; স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে মুখ থুবড়ে পড়বে। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি।
9
রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহর হত্যায় পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা মুসলমান নেতা মুহিবুল্লাহকে গত ২৯ সেপ্টেম্বর হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র মর্মাহত ও ক্ষুব্ধ। এতে বলা হয়, সারাবিশ্বের রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকারের পক্ষে মুহিবুল্লাহ সাহসী ও অকুতোভয় প্রচারক। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের অধিকার আদায়ে তিনি ২০১৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় হিউম্যান রাইটস কাউন্সিল ও যুক্তরাষ্ট্রে মিনিস্ট্রিয়াল টু অ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডমে কথা বলেন। তার সফরের সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে তার অভিজ্ঞতার কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়, 'আমরা আহ্বান করছি এই জঘন্য অপরাধের সাথে যুক্ত অপরাধীদের বিচারের আওতায় আনার লক্ষ্যে তার মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করার। রোহিঙ্গাদের পক্ষে অব্যাহতভাবে সমর্থন এবং তাদের ভবিষ্যত সম্পর্কে এই সম্প্রদায়ের সদস্যদের আওয়াজ উচ্চে তুলে ধরার মাধ্যম আমরা তার কাজের প্রতি শ্রদ্ধা জানাবো।' এদিকে মুহিবুল্লাহর হত্যায় তদন্তের দাবিতে ঢাকায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দূতাবাস, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের দফতরের পাশাপাশি জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে। এর আগে বুধবার রাত সাড়ে ৮টায় অজ্ঞাতনামা বন্দুকধারীরা কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-এর ব্লক-ডি ৮ এ মুহিবুল্লাহর নিজ অফিসে তাকে গুলি করে হত্যা করে। বৃহস্পতিবার মুহিবুল্লাহর লাশ কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে জানাজার নামাজের পর দাফন করা হয়। হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ উখিয়া থানায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
9
সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের স্মরণে রোববার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অবকাশকালীন কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। তার বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃকভিটা নেত্রকোণার পেমই গ্রামে। সেখানে প্রথম দফা জানাজা শেষে তার মরদেহ ফিরিয়ে আনা হবে গুলশানের বাসভবনে। তারপর শনিবার সন্ধ্যা ৬টায় সাহাবুদ্দীন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হবে সম্মিলিত সামরিক হাসপাতালে হিমঘরে। রোববার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে সামনে জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
6
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল শুক্রবার। বৃহস্পতিবার ট্রফি উন্মোচন হয়েছে মিরপুরে। উপস্থিত থাকার কথা ছিল কুমিল্লা ও বরিশালের দুই অধিনায়ককে। কিন্তু কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস থাকলেও ছিলেন না বরিশালের সাকিব আল হাসান। কি জন্য তিনি নেই। সুস্পষ্ট কারণ জানা নেই। যতদূর শোনা গেছে, হালকা পেট ব্যথার কারণে তিনি নেই। তবে তার বদলে ট্রফি উন্মোচন করেন বরিশালের কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তিনি বিষয়টি ছেড়ে দেন ম্যানেজম্যান্টের হাতে। সাকিবের না থাকার বিষয়ে সোহান বলেন, 'সাকিব ভাই হয়তো...গতকাল আমাদের অপশনাল প্র্যাকটিস ছিল, করেছি। আমার কাছে যেটা মনে হয় উনি জিম বা অন্য কিছু করতেছেন। যে কারণে হয়তো আসতে পারেননি। যার কারণে আমার এখানে আসা। আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এর থেকে খুব বেশি আমি জানি না।' একই প্রশ্নের জবাবে সোহান আবার বলেন, 'আমি তো বললাম এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সকালে দেখেছি উনি জিমে ছিলেন। তার পরেরটা আসলে আমি খুব বেশি জানি না।' ফাইনালে বরিশাল লড়বে কুমিল্লার সাথে। শিরোপা জিততে মুখিয়ে সোহানরা। তিনি বলেন, 'আমরা ভালো ছন্দে আছি, একটানা অনেকগুলো ম্যাচ জিতেছি। শেষটা ভালো করতে পারলে সবার অনেক ভালো লাগবে।'
12
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁঢ়িয়েছে ৭ হাজার ৭৫৬ জনে। এছাড়া এই ভাইরাসে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৯২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২১ হাজার ৩৮২ জনে। শনিবার (৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
6
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) রোগী শনাক্তের সংখ্যা আরও কমেছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬০৪ জন। একই সময়ে করোনা সংক্রমিত ছয়জনের মৃত্যু হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন দেশে করোনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের, নতুন রোগী শনাক্ত হয়েছিলেন ৬৫৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ২০। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৯১। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। তিনজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রাম ও একজন সিলেট বিভাগের। বাকি পাঁচ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল। এরপর নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনা সংক্রমণ কমায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে বিধিনিষেধ। দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৪ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৪০৩ জন।
6
ঢাকা: আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট ন্যাটো। গতকাল শনিবার থেকে এই সেনা প্রত্যহার শুরু হয়।যুক্তরাষ্ট্র ও নেটো সামরিক জোট প্রায় ২০ বছর ধরে আফগানিস্তানে তাদের উপস্থিতি বজায় রেখেছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১ মে, শনিবার শুরু হওয়া সেনা প্রত্যাহার পর্ব আগামী ১১ সেপ্টেম্বর শেষ করার কথা রয়েছে। আফগানিস্তানজুড়ে সহিংসতা বৃদ্ধির মধ্যেই এ সেনা প্রত্যাহার শুরু হল।গত বছর আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী ১ মে-র মধ্যে বিদেশি বাহিনীগুলো আফগানিস্তানে ছাড়বে এমন প্রতিশ্রুতির বিনিময়ে আন্তর্জাতিক সেনাদের ওপর হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছিল তালেবান।গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ১ মে থেকে শুরু হবে সেনা প্রত্যাহার। আর এটি শেষ হবে ১১ সেপ্টেম্বরের মধ্যে। তখন বাইডেন বলেছিলেন, আফগানিস্তান 'চিরকালীন যুদ্ধ' শেষ করতে চান তিনি।প্রসঙ্গত, ৯/১১ হামলার ২০ বছর পূর্তি হবে ১১ সেপ্টেম্বর।এদিকে সেনা প্রত্যাহার দেরি হওয়ার তালেবানরা সতর্ক করে জানিয়েছে, আন্তর্জাতিক সেনাদের ওপর হামলা না করার যে চুক্তি এতদিন কার্যকর ছিল তার মেয়াদ ফুরনোয় তারা এর বাধ্যবাধকতা আর মেনে চলবে না।এদিকে মার্কিন জেনারেল স্কট মিলারও সেনা প্রত্যাহারের মধ্যে হামলা চালানোর বিষয়ে তালেবানদের সতর্ক করে দিয়েছেন। একটি টুইট বার্তায় তিনি বলেন, কোনো ভুল করবেন না। আফগান নিরাপত্তা বাহিনীকে সমর্থিত জোটের বিরুদ্ধে যে কোনো ধরণের হামলার জোরালো প্রতিক্রিয়া জানানোর সামরিক ক্ষমতা আমাদের রয়েছে।
3
পোশাকে পরিপাট্য আনতে ইলেকট্রিক ইস্তিরির জুড়ি নেই। তাই কাপড় আয়রন করা হয়ে গেলে ইস্তিরিকে কেবল আনপ্লাগ করে একপাশে ফেলে না রেখে, কিছুটা যত্নও নেওয়া উচিত। ইস্তিরি দীর্ঘদিন ব্যবহারের উপযোগী রাখতে এ যন্ত্রটি ব্যবহারে কিছু নিয়ম অনুসরণ করা যেতে পারে।প্রতিবার ব্যবহারের পর ইস্তিরির বিদ্যুৎ সংযোগ খুলে রাখতে হবে। নিরাপদ জায়গায় রেখে ইস্তিরি ঠান্ডা করতে হবে। ইস্তিরি সব সময় শীতল জায়গায় সংরক্ষণ করতে হবে।প্রয়োজন অনুসারে ইস্তিরি নিয়মিত পরিষ্কার করতে হবে। বিদ্যুৎ সংযোগবিহীন এবং ঠান্ডা অবস্থায় ইস্তিরির তলানি গরম পানি ও কাপড় দিয়ে ধুয়ে-মুছে নিতে হবে।ইস্তিরি করার সময় একটি পরিষ্কার কাপড় সাদা ভিনেগারে ভিজিয়ে নিয়ে সোলপ্লেটের ময়লা পরিষ্কার করতে হবে। এরপরও যদি ময়লা অবশিষ্ট থাকে তাহলে বেকিং সোডা ও গরম পানি মিশিয়ে ভালোভাবে মাজতে হবে। তারপর পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। ব্যবহারের আগে অবশ্যই বাতাসে শুকিয়ে নিতে হবে।ইস্তিরির যথাযথ যত্ন নিলে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী থাকবে।সূত্র: ক্ল্যাসিক ক্লিনার্স
6
রাজবাড়ীর পাংশার কোলানগর গ্রাম থেকে অস্ত্র, গুলি, ককলেট ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। রোববার গভীর রাতে অভিযান চালানোর পর সোমবার ভোর রাতে ওই আসামিদেরকে গ্রেফতার এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার শরিষা ইউনিয়েনর কোলানগর গ্রামের মো: জিল্লুর শেখের ছেলে আব্দুল সালাম শেখ (২৫), মো: সোহরাব খায়ের ছেলে মো: রমজান খা (৪০) ও মহর উদ্দিনের ছেলে মো: লিটন মন্ডল (২২)। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোলানগর গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার সন্ধিগ্ধ আসামি আব্দুল সালাম শেখকে সোমবার ভোর ৫টায় গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত মালামালসহ, দুটি ওয়ান শুটার বন্দুক, চারটি তাজা কার্তুজ, চারটি তাজা ককটেল, দুটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি রামদা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মো: রমজান খা ও মো: লিটন মন্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় রমজান খার কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মো: আব্দুল সালাম শেখ বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অস্ত্র-গুলি সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া আসামি রমজান ও লিটনের নামে পাংশা থানায় এর আগেও দুটি করে ডাকাতি ও সস্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে বলে জানান ওসি।
6
কক্সবাজারের টেকনাফের এক যুবককে প্রায় একমাস ধরে রোহিঙ্গাদের বন্দিশালায় আটকে রেখেছে। চাহিদামত ২০ লাখ টাকা দেয়া না হলে ওই যুবকের মৃতদেহ পাওয়া যাবে কিনাও সন্দেহ রয়েছে বলে অভিযোগ অপহৃতের পরিবারের। শনিবার অপহৃত ফারুকের একটি মর্মান্তিক রক্তাক্ত ছবি রোহিঙ্গাদের বন্দিশালা থেকে পরিবারের কাছে প্রেরণ করে। ছবিটি দেখে পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। অপহৃত যুবকের নাম মো. ফারুক (১৮)। সে হোয়াইক্যং ইউনিয়নের আমতলী গ্রামের কালু মিয়ার ছেলে। কিছুদিন পরে রাতে ফারুক রোহিঙ্গাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে কথা বলে। তার একটি চাওয়া রোহিঙ্গাদের মুক্তিপণের দাবিকৃত টাকা দিয়ে বাঁচার আকুতি। এ সময় বার বার রোহিঙ্গারা ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ টাকা দেয়া না হলে ফারুকের মৃতদেহ পাওয়া যাবে না বলেও হুমকি দেন রোহিঙ্গা অপহরণকারীরা। জীবন বাঁচাতে অসহায় ফারুকের পরিবার বাড়িসহ সবকিছু বিক্রি করে ২ লাখ টাকা দিলেও মুক্তি দেয়নি রোহিঙ্গারা। গত কয়েকদিন ধরে ওই মোবাইল ফোন নম্বরসহ আরও নম্বর থেকে একাধিকবার ফোন করে সর্বশেষ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। অপহৃত ফারুকের বড় ভাই জাকারিয়া জানান, স্থানীয় দুই আত্মীয়ের সহযোগিতায় বালুখালী সম্ভাব্য ১৩ নম্বর শিবিরের রোহিঙ্গা নাগরিক কামাল হোসেন, আনু মোস্তফাসহ অন্যান্যরা মিলে ছোট ভাই মো. ফারুককে অপহরণ করে তাদের বন্দিশালায় প্রায় একমাস ধরে আটকে রেখে মুক্তিপণ দাবি করে আসছে। পরিবারের যা সম্বল ছিল তা বিক্রি করে সর্বোচ্চ ২ লাখ টাকা মুক্তির জন্য দেয়া হয়। তার পরেও রোহিঙ্গারা ২০ লাখ টাকা দাবি করছে। শনিবার একটি রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় ছবি পাঠিয়েছে অপহরণকারীরা। ছবিটি দেখিয়ে তিনি আরো জানান, টাকা না দিলে এই ভাবে ফারুককে মেরে হবে বলে হুমকি দেন রোহিঙ্গরা। এ ব্যাপারে টেকনাফ ও উখিয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানার অধীনে হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, বিষয়টি মাদক সংক্রান্ত। এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। যেহেতু ঘটনাস্থল উখিয়া থানার আওতায় হওয়ায় উখিয়া থানায়ও একটি অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়েছে। বিডি প্রতিদিন/আল আমীন
6
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা মোকাবিলা করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। হাসপাতালের শয্যা নিয়ে, করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা নিয়ে সরকার গায়েবি তথ্য দিচ্ছে। একে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া গায়েবি মামলার মতো অবস্থা বলে উল্লেখ করেন। আজ সোমবার সকালে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এ অভিযোগ করেন। লালমনিরহাট জেলায় করোনা হেল্প সেন্টারের উদ্বোধন এবং করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফখরুল অভিযোগ করেন, সরকার জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বিএনপির মহাসচিব বলেন, এখন পর্যন্ত সরকারের যে হিসাব, তা এতটুকু সঠিক নয়। তাদের হিসাবে দেখা যাচ্ছে যে ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন গতকাল পর্যন্ত শনাক্ত হয়েছেন, এটা একদম ডাহা মিথ্যা কথা। তিনি বলেন, মানুষজন টেস্টই তো করতে পারছেন না। তাঁরা উপজেলা পর্যায়ে টেস্ট দেন না, জেলা পর্যায়ে টেস্ট দেন। সেখানে গিয়েও মানুষ টেস্ট করতে পারেন না। ঢাকায় যে পরীক্ষার কেন্দ্রগুলো আছে, সেখানেও দুই ঘণ্টা টেস্ট করার পর আর হয় না। এখানেই কিন্তু 'স্ক্রিন আউট' করে দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার বলছে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২০ হাজার ৯১৪ জন মারা গেছেন। তিনি কিছু তথ্য যুক্ত করে বলেন, মৃতের সংখ্যা এক লাখের নিচে কখনোই না। ফখরুল বলেন, 'আজকের একটি পত্রিকায় হেডিং হচ্ছে-করোনা নিয়ে সরকারের নানা অসংগতি। এই কথাটা আমরা বারবার বলে আসছি। আপনি যদি প্রকৃত তথ্য না দেন, তাহলে সমাধান হবে কী করে? এটা কোনো দায়িত্বশীল সরকার করতে পারে না।'করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, 'আমরা প্রথম থেকে বলছি যে এটা যেহেতু বৈশ্বিক মহামারি, এটাকে মোকাবিলা করতে হবে সবাইকে সঙ্গে নিয়ে। আমরা প্রস্তাব দিয়েছিলাম একটা জাতীয় কমিটি গঠন করে জাতীয় বিশেষজ্ঞসহ জনগণকে সম্পৃক্ত করে এই করোনা মহামারি মোকাবিলার জন্য। কিন্তু তারা শোনেনি।' বিএনপির এই নেতা বলেন, 'অভিজ্ঞতা থেকে দেখেছি, যেকোনো দুর্যোগ অথবা মহামারি পুরোটাই হয়তো নির্মূল করা যায় না, কিন্তু জনগণকে সম্পৃক্ত করে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকে যদি রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হতো, যদি সব এনজিও সম্পৃক্ত হতো, আজকে যদি স্বেচ্ছাসেবক সংগঠনগুলো সম্পৃক্ত হতে পারত, তাহলে দেখা যেত পরিস্থিতি এত মারাত্মক আকার ধারণ করত না।' বিএনপির মহাসচিব বলেন, করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কয়েকটি হাসপাতালে আইসিইউ বেড না থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর তথ্য দিচ্ছে যে আইসিইউ শয্যা আছে। যেমন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ভোলা, কুষ্টিয়া, বাগেরহাট, পটুয়াখালী, জামালপুরে করোনা রোগীদের জন্য ২০টি আইসিইউ রয়েছে। কিন্তু আসলে এগুলোতে কোনো আইসিইউ নেই। বিএনপির এই নেতা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর বলেছে সিলেটের চারটি হাসপাতালে গতকাল (রোববার) পর্যন্ত ১৩৬ জন চিকিৎসাধীন ছিলেন। প্রকৃতপক্ষে সেখানে চিকিৎসাধীন আছেন ৪৩৬ জন। ৩০০ রোগী নাই, গায়েব। এখন গায়েবি মামলার মতো গায়েবি বেড, গায়েবি মৃত্যুর সংখ্যা, গায়েবি রোগীর হিসাব দেওয়া হচ্ছে। এমনকি তাদের হিসাবে হাসপাতালও উধাও হয়ে যাচ্ছে। ঈদের আগে ও পরে সরকারের অপরিকল্পিত বিধিনিষেধেরও সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, কঠোর বিধিনিষেধের কদিন পরে গণপরিবহন ছেড়ে দিল, এরপর ঈদের সময় ছেড়ে দিল। তারপরে শ্রমিকদের ছুটি দিল, তারা ঈদের আগে ছুটিতে চলে গেল। সাতটা দিন এভাবে তারা সংক্রমণ গ্রামের দিকে আরও বেশি করে পাঠিয়ে দিল। আমরা সীমান্ত বন্ধ করতে বলেছিলাম, কারণ ভারতে ডেলটা ভেরিয়েন্ট বাড়ছে। সেভাবে সরকার বন্ধ করল না। বিভিন্ন স্থলবন্দরে ভারত থেকে ট্রাক এল, চালক, সহকারীরা এল, তারা এই পাশে থাকল, সংক্রমণ বাড়িয়ে দিল। বিএনপির মহাসচিব বলেন, 'আপনারা দেখেছেন, ঢাকা থেকে গাদাগাদি করে হাজার হাজার মানুষ বাড়ি গেল। এখন হঠাৎ করেই ১ তারিখ থেকে কলকারখানা সরকার খুলে দিল। যানবাহন খুলল না। ফলে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পায়ে হেঁটে, রিকশায়, যে যেভাবে পারে কাজে যোগ দিতে ঢাকায় এসেছে। এরপরে তাদের বোধোদয় হয়েছে যে রাত্রিতে বলল, গতকাল দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন খোলা থাকবে। তুঘলকও হেরে যায়। আমি এ জন্য কয়েক দিন আগে বলেছিলাম, আমার কাছে মনে হয় যাঁরা এসব সিদ্ধান্ত দেন, তাঁরা সব পাবনা হেমায়েতপুর থেকে এসেছেন।' 'এটা তাদের সিদ্ধান্তহীনতা নয়, এটা পরিকল্পিত' এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, তারা তো বলেই যে বাংলাদেশে ৫ লাখ লোক ১০ লাখ লোক মরে গেলে কী হবে। এই হচ্ছে এই সরকার। যাদের জনগণের প্রতি কোনো দায়িত্ব নেই, যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে রাজনৈতিকভাবে। এখন তারা মানুষের জীবন-জীবিকা নিয়ে বিশ্বাসঘাতকতা করছে। নেতা-কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'বিএনপির নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টরস অ্যাসোসিয়েশন, আমাদের দলের স্বাস্থ্যবিষয়ক কমিটি তারা মানুষের সঙ্গে থেকে তাদের সহযোগিতা করছে। বিএনপি জনগণের পাশে আছে, পাশে দাঁড়াচ্ছে।'
9
গতবছর সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় ভারত। এক বছরের মাথায় দিনটিকে স্মরণে বুধবার (৫ আগস্ট) সমাবেশের আয়েজন করে পাকিস্তানের জামায়াতে ইসলামি। এসময় ওই সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সে দেশের সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গ্রেনেড হামলার ঘটনায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। পাকিস্তান জামায়াতের মুখপাত্র জানিয়েছেন, গুলশান-ই-ইকবাল এলাকায় বুধবারের সমাবেশের মূল জায়গা টার্গেট করা হয়েছিল। সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যম সমন্বয়কারী মিরান ইউসুফ বলেছেন, আহত ৩৯ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। করাচি পুলিশ বলছে, গুলশান-ই-ইকবাল এলাকায় সমাবেশের মূল কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানিয়েছিল হামলাকারীরা। জামায়াত মুখপাত্র জানান, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ট্রাকের সামনে গ্রেনেড মেরে পালিয়ে যায়। ওই গ্রেনেড বিস্ফোরণে তাদের ৩৯ জন সমর্থক আহত হয়। পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সাজিদ সাদোজাই বিস্ফোরণস্থলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন, হামলা চালাতে আরজিডি-১ গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এদিকে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন সিন্ধুদেশ রেভ্যুলিউশনারি আর্মি (এসআরএ) করাচিতে গ্রেনেড হামলার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্টে হামলা চালানোর কথা তারা স্বীকার করে।
3