text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ইউক্রেনের ছোট্ট মেয়ে গালিয়া (৯)। যুদ্ধে মাকে হারিয়েছে সে। ইউক্রেনে রুশ সেনাদের হামলায় নিহত হয়েছেন তার মা। মায়ের উদ্দেশে গালিয়া একটি চিঠি লিখেছে। তার লেখা সে চিঠিটি অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। খবর জিও নিউজের। পৃথিবীর সবচেয়ে হৃদয়স্পর্শী শব্দ মা ডাক। মা যার নেই, সে উপলব্ধি করতে পারে মায়ের মর্মবেদনা। আর গালিয়ার চিঠিতে সেই মর্মবেদনাই ফুটে উঠেছে। গালিয়ার লেখা সেই চিঠিটির একটি ছবি টুইটারে পোস্ট করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো। তিনি টুইটারে গালিয়ার চিঠিটি ইংরেজিতে অনুবাদ করে লিখেছেন, মায়ের কাছে ৯ বছর বয়সী একটি মেয়ের চিঠি। তার মা বোরোডিয়াঙ্কায় মারা গেছেন রুশ সেনাদের হামলায়। চিঠিতে গালিয়া লিখেছে, 'মা! তুমি সারা বিশ্বের সেরা মা। আমি কখনো তোমাকে ভুলব না। আমি আশা করি তুমি স্বর্গে যাবে এবং সেখানে সুখী হবে। আমিও ভালো মানুষ হতে এবং স্বর্গে যাওয়ার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব। স্বর্গে তোমার সঙ্গে দেখা হবে! গালিয়া।' ' - ."!' . ' . ' . ' . ! ". ../ চিঠিটি পড়ে অনেকেই টুইটারে তাঁদের আবেগ প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী বলেছেন, 'প্রত্যেক সন্তানের জন্য মা সবকিছু। আমি এ মুহূর্তে তার ব্যথা অনুভব করছি। মাকে হারানোর সময় সে কতটা কষ্ট অনুভব করেছিল, তা টের পাচ্ছি। তার মতো অনেক শিশু এ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। কেন দেশগুলো যুদ্ধ করে? তারা কি শান্তিতে থাকতে পারে না আর অন্যকেও শান্তিতে বাঁচতে দিতে চায় না?' টুইটারে আরেক ব্যবহারকারী বলেছেন, পৃথিবী অনেক নিষ্ঠুর। মানবতা দূরে সরে গেছে। জমি দখল বা পরাশক্তি হওয়ার উচ্চাকাঙ্ক্ষা বিশ্বকে ধ্বংস করেছে। গালিয়ার চিঠি পড়ে আরেকজন বলেছেন, 'খুবই হৃদয়বিদারক। একজন মানুষের ইচ্ছার জন্য কত পরিবার ও জীবন ধ্বংস হয়ে গেল।' | 3 |
মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো. রাশেদ হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪ (টেকনাফ) এর বিচারক তামান্না ফারাহ রুবেল এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মেজর সিনহা হত্যা মামলার আরও তথ্য জানতে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের সহযোগী ও মামলার অন্যতম আসামি রুবেল শর্মাকে সকালে আদালতে হাজির করে ৮ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সবকিছু ঠিক থাকলে আমরা বৃহস্পতিবার রুবেল শর্মাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। তিনি আরও জানান, এর আগে রুবেল শর্মাকে ৭ দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কিন্তু আরও তথ্য পাওয়ার জন্য তাকে আবারও রিমান্ড প্রয়োজন। তাই পুনরায় রিমান্ড আবেদন করা হয়েছে। জানা যায়, সিনহা হত্যা মামলার ১৪ আসামির মধ্যে সর্বশেষ আসামি হিসেবে সংযুক্ত হয় রুবেল শর্মা। ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। সাবেক কনস্টেবল রুবেল শর্মা কারাগারে থাকা টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন। ৩০ সেপ্টেম্বর মামলার আইও র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৩ (টেকনাফ) এর বিচারক তামান্না ফারাহ রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ অক্টোবর তাকে রিমান্ড হেফাজতে নেওয়া হয়। উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এপিবিএনের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এই ঘটনায় ৫ আগস্ট নিহত মেজর (অব.) সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে একই আদালতে মামলাটি করেন। পরে আরও পাঁচ জনকে আসামি হিসেবে সংযুক্ত করা হয়। | 6 |
জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রা'আদ আল হোসাইন বলেছেন, সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সামরিক সহিংসতার জন্য মিয়ানমারের রাষ্ট্রীয় নেতা অং সান সুচির পদত্যাগ করা উচিত। গত বছরের আগস্টে শুরু হওয়া রোহিঙ্গাদের ওপর সামরিক সহিংসতা বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপই নেন শান্তিতে নোবেলজয়ী সুচি। জেইদ রা'আদ আল হোসাইন আরও বলেন, সুচি যেভাবে শুরু থেকেই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তা গভীরভাবে উদ্বেগজনক। বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীরা সকালে বাড়ি থেকে আমার ছেলেটাকে তুলে নিয়ে গেছে। এর পর ৩৫ দিন পার হলো, আজও তার খোঁজ পাইনি। থানায় গেলে পুলিশ জিডি নেয়নি। বলেছে, নাম-ঠিকানা রেখে যাও। খোঁজ পাওয়া গেলে জানাব। আমি আমার কলেজপড়ূয়া ছেলে আবদুুল জব্বারের সন্ধান চাই।সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামের মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, তার ছেলে আবদুল জব্বার সাতক্ষীরা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সম্মান শ্রেণিতে লেখাপড়া করে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তাহলে সাদা পোশাকধারী পুলিশ কেন তাকে তুলে নিয়ে যাবে? আর ৩৫ দিন পরও কেন তার খোঁজ পাওয়া যাবে না! কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন একটি কিন্ডারগার্টেনের ভ্যানচালক জব্বারের বৃদ্ধ বাবা সাজ্জাদ হোসেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জব্বারের মা সায়রা খাতুন ও ছোট ভাই আবদুল হাকিম নয়ন। লিখিত বক্তব্যে সাজ্জাদ হোসেন আরও জানান, গত ৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আবদুল জব্বার বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিল। ওই সময় সাদা পোশাকে পুলিশ পরিচয়ে কয়েক ব্যক্তি তাকে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে যায়। জানতে চাইলে তারা জানায়, অভিযোগ আছে। তিনি বলেন, তালা থানায় গেলে পুলিশ জব্বারকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে। যে পুলিশ কর্মকর্তা আমার ছেলেকে তুলে এনেছিলেন, আমরা তাকে চিনতে পেরেছি। যে মোটরসাইকেলে জব্বারকে তুলে আনা হয়েছিল, সেটিও থানায় দেখতে পাই। পুলিশের কাছে খোঁজ নিয়ে জানতে পারি, ওই ব্যক্তি তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ হাসান। অথচ তিনি আমার ছেলেকে তুলে আনার বিষয়টি বেমালুম অস্বীকার করলেন। ফলে বাধ্য হয়ে গত ২৩ সেপ্টেম্বর তালা থানায় একটি জিডি করতে যাই। পুলিশ আমাদের জিডি না নিয়ে বলে, নাম-ঠিকানা রেখে যান। খুঁজে পাওয়া গেলে জানাব। কান্নাজড়িত কণ্ঠে জব্বারের মা সায়রা খাতুন বলেন, ছেলের চিন্তায় আমাদের ঘুম, খাওয়া-দাওয়া বন্ধ। আমরা আমাদের ছেলের সন্ধান চাই। ও কোনো অপরাধ করলে তাকে আইনের কাছে সোপর্দ করুন, বিচার করুন। ধরে নিয়ে গুম করা হবে কেন? আর কেনই বা পুলিশ বিষয়টি অস্বীকার করবে! সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যারা জব্বারকে উঠিয়ে নিয়ে যায় তাদের কোমরে ছিল ওয়্যারলেস, পিস্তল ও হ্যান্ডকাফ। এর পরও তারা যে পুলিশের লোক না- তা তো মানা যায় না। জব্বার এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। সে কাশিয়াডাঙ্গা মাদ্রাসা ও আল আমিন মাদ্রাসায় পড়া শেষ করে পাটকেলঘাটা কলেজ থেকে এইচএসসি পাস করে বর্তমানে পড়ছিল সাতক্ষীরা সরকারি কলেজে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা তাদের ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চেয়েছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, তালা থানা পুলিশ এ নামের কোনো ছেলেকে গ্রেফতার করেনি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, জব্বার নামের ছেলেটি দীর্ঘ দিন ধরে বাড়িতে থাকে না। এলাকার লোকজনও তাই বলেছে। তার বাবা থানায় জিডি করেননি। তিনি ছেলের সন্ধান নিতে থানায় এসেছিলেন। নাম-ঠিকানা ও মোবাইল নম্বর রেখে দিয়েছিলাম। ওই ছেলের খোঁজ এখনও পাওয়া যায়নি। তিনি আরও জানান, পুলিশ পরিদর্শক মাসুদ হাসান তালা থানা থেকে বদলি হয়ে গেছেন।
| 6 |
সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে এ প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন। এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট। | 0 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলাসহ ভবিষ্যৎ জরুরি পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পনার অংশ হিসেবে অতিরিক্ত ১ হাজার মিলিয়ন মার্কিন ডলার বাজেট সাপোর্ট সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, এই বাজেট সাপোর্ট শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান এবং সামাজিক সুরক্ষায় ব্যয় করা হবে। এছাড়াও কোভিড-১৯ জনিত অর্থনৈতিক সংকট মোকাবেলা কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০২২-২০২৩ অর্থ-বছরে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সাপোর্ট হিসেবে গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। শেখ হাসিনা বলেন, দেশের আপামর জনগণের জন্য সুপরিকল্পিত আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনাসহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা, সুদূরপ্রসারী কার্যক্রম ও গঠনমূলক পদক্ষেপের ফলশ্রুতিতেই বাংলাদেশ বিগত ১৩ বছরে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করেছে। প্রধানমন্ত্রী তার আস্থা পুণর্ব্যক্ত করে বলেন, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সাফল্যের ধারাকে অব্যাহত রেখে টেকসই উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে উন্নীত হবে ইনশাল্লাহ।' বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দিনাজপুর ও মেহেরপুরের দুই রোগী মারা গেছেন। এর মধ্যে দিনাজপুরের রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্যজন ভুগছিলেন করোনার উপসর্গে।আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন চারজন করোনা রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন তিনজন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ২১ জন।এদিকে, গতকাল বৃহস্পতিবার জেলার ১৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২ দশমিক ০১ শতাংশ। | 6 |
গত দুই বছরে হৃতিকের কোনও ছবি মুক্তি পায়নি। নতুন নতুন তারকাদের ভিড়ে হৃতিক নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন নি। এর মাঝে নির্মাতা বিকাশ বহেলের আগামী ছবি 'সুপার থার্টিতে' অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়। পরে তিনি কোন কালক্ষেপণ না করেই সেই প্রস্তাব লুফে নেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, মলিন শার্ট। কাঁধে গামছা। ক্লান্ত অথচ পরিশ্রমী মুখে যুবক রাস্তায় পাঁপড় বিক্রি করছেন। একটু ভালো করে দেখলেই চিনবেন এই যুবককে। ইনিই হৃতিক রোশন। 'সুপার থার্টি'র শুটিংয়ে ঠিক এই মেকআপেই ছিলেন নায়ক। তার আগে শুটিংয়ের বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি নিজেই। এর আগে এ ছবিটির মুক্তির কথা ছিল গত ২৫ জানুয়ারি। ছবির শুরু থেকেই বিতর্ক। কখনও প্রযোজনা সংস্থা ভেঙে যাওয়া, কখনও বা পরিচালক যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত হচ্ছেন। যার কারণে ছবিটি মুক্তি যথাসময়ে দেওয়া সম্ভব হয়নি।'সুপার থার্টি' ভারতের পাটনার গণিত শিক্ষক আনন্দ কুমারের বায়োপিক। অবশেষে ছবিটির মুক্তির দিনক্ষণও চূড়ান্ত করা হয়। আগামী ১২ জুলাই মুক্তি পাবে 'সুপার থার্টি'। | 2 |
হলের টাকা জোগাড় করতে না পেরে খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সাইল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া। অন্যদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় মেধা তালিকায় দেশসেরা সুমাইয়া মোসলেম মীম প্রথম স্থান অধিকার করায় এলাকাজুড়ে চলছে উচ্ছ্বাস। মাত্র চব্বিশ ঘণ্টার ব্যবধানে খুলনার ডুমুরিয়ায় এমন দুটি ঘটনা এখন 'টপ অপ দ্য নিউজে' পরিণত হয়েছে। কুয়েট ছাত্রের 'আত্মহত্যা'জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায় (২১)। মেধাবী এই শিক্ষার্থী দরিদ্র্যের সঙ্গে লড়ছিলেন। বিশ্ববিদ্যালয়ের হলে খাবারের টাকা বাকি পড়েছিল তার। ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের বাড়িতে গিয়ে বাবা-মাকে টাকা জোগাড় করে দিতে বলেন তিনি। কিন্তু টাকা আর জোগাড় হয়নি। গত রোববার দুপুরে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তু। তিনি গুটুদিয়া গ্রামের দেবব্রত রায়ের ছেলে। চিকিৎসকদের সম্পর্কে বাজে ধারণা বদলে দিতে চান দেশসেরা মীমনিহতের সহপাঠীরা জানায়, নিম্মবিত্ত পরিবারের সন্তান হওয়ায় অভাব-অনটনে ছিলেন অন্তু। ২ বছরের হলের খাবারের প্রায় ১৮ হাজার টাকা বাকি পড়েছিল। এ নিয়ে সে মনে অনেক কষ্ট পেত। রোববার বাড়িতে এসে বাবা-মাকে টাকা দিতে বলেন অন্তু। দিনমজুর বাবা মাত্র তিন হাজার টাকা জোগাড় করেন। কিন্ত সোমবার সকালে টাকা নিয়ে বিশ্ববিদ্যলয়ে ফিরে যাওয়ার কথা ছিল তার। ওই দিন দুপুরে অন্তু আত্মহত্যা করে। এমন হৃদয়বিদারক ঘটনায় অন্তুর পরিবার ও এলাকায় যেন মাতম বাইছে। এদিকে মঙ্গলবার দুপুরে ঘটা করে জানা গেল, মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে খুলনার ডুমুরিয়া উপজেলার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। লিখিত পরীক্ষায় সুমাইয়া মোসলেম মীম ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন। তার মোট নম্বর ২৯২ দশমিক ৫। মীমের বাবা খুলনার ডুমুরিয়া ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোসলেম উদ্দিন সরদার। এমন সফলতার আনন্দে মীমের পরিবারসহ এলাকার মানুষ উচ্ছ্বসিত। | 6 |
গত আসরের আইপিএলেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন, আরসিবি'র গয়ে ক্যাপ্টেন হিসেবে এটাই তার শেষ আইপিএল। এরপরই নেতৃত্ব ছাড়ার পরই নতুন নেতার খোঁজে নেমে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। ক্যাপ্টেন কোহলির বিকল্প কে? জানা গেছে, ফাফ ডু প্লেসিকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিল আরসিবি। শনিবার (১২ মার্চ) আনুষ্ঠানিক ঘোষণা করে অধিনায়ক হিসেবে ডু প্লেসির নাম জানাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। চেন্নাই সুপার কিংসে খেলার পর এ বছরই ডু প্লেসিকে দলে নেয় আরসিবি। বিরাট কোহলি ছাড়া ডু প্লেসি ছিলেন অটোমেটিক চয়েস। অবশেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকেই নেতৃত্বের দায়িত্ব দিল আরসিবি।
৭ কোটি টাকায় ডু প্লেসিকে এবারের আইপিএল নিলাম থেকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। চেয়ারম্যান প্রথমেশ মিশ্র এবং ক্রিকেট অপারেশন ডিরেক্টর মাইক হেসন নেতৃত্বের ভার তুলে দেন ডুপ্লেসির কাঁধে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 12 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে 'মুজিব চিরন্তন' অনুষ্ঠানে যোগ দিয়েছেন নেপালের রাষ্ট্রপতি শ্রীমতী বিদ্যা দেবী ভান্ডারী, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশ দিনব্যাপী অনুষ্ঠানমালা'র ৬ষ্ঠ দিনের (২২ মার্চ) অনুষ্ঠানের প্রতিপাদ্য 'বাংলার মাটি আমার মাটি'। জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি এবং অনুষ্ঠান সঞ্চালনা করছেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি। আলোচনায় অংশগ্রহণ করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে শত শিল্পীর যন্ত্রসংগীত, বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বন্ধু রাষ্ট্র নেপালের পরিবেশনা, হাজার বছর ধরে (নৃত্যালেখ্য: কবিতা, গান ও নৃত্য), বাংলার ষড়ঋতু (৬০ জন শিল্পীর নৃত্য পরিবেশনা), ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গানের মেডলি: সেই থেকে শুরু দিন বদলের পালা (কোরিওগ্রাফি), ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা 'বাংলার বর্ণিল সংস্কৃতি', যাত্রাপালা 'মা মাটি মানুষ', শত বাউলের গানের মেডলি ও নৃত্যালেখ্য: 'সবার উপরে মানুষ সত্য' এবং বঙ্গবন্ধুর প্রিয় গান ও বঙ্গবন্ধুকে নিবেদিত গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। | 6 |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এ সরকারের জনসমর্থন নেই। তাই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মওদুদ বলেন, তিনি নিজের নির্বাচনী এলাকায় অবরুদ্ধ। তার মৌলিক অধিকার হরণ করা হয়েছে। কোথাও ধানের শীষের পোস্টার নেই, মাইকিং নেই। হামলা ও পুলিশি গ্রেফতারের ভয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন। এটা শুধু তার এলাকায় নয়, সারাদেশে একই চিত্র। শনিবার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি হল রুমে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ এসব অভিযোগ করেন। তিনি বলেন, আমরা সব দল হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হয়েছে। বাস্তবে দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণে। ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কঠিন হয়ে পড়েছে। নোয়াখালীর ৬টি আসনে ধানের শীষের প্রার্থী ও নেতাকর্মীরা নির্বাচনী প্রচার চালাতে পারছেন না। তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রচার মাইক, প্রচার গাড়ি ভাংচুর করা হচ্ছে। গত ৩ দিনে আমার নিজ এলাকায় ২শ' নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকটি গায়েবি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির অপর পাঁচ প্রার্থী নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী একাংশ) আসনের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী একাংশ) আসনের জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের মোহাম্মদ শাহজাহান ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রকৌশলী ফজলুল আজিম নিজ নিজ নির্বাচনী এলাকার সহিংসতার চিত্র তুলে ধরেন।সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জাকারিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। | 9 |
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার ক্ষমতা লাভের ১০ বছর পূর্তির দিনে এবার আর পারমাণবিক অস্ত্র নিয়ে কথা না বলে, এখন খাদ্য উৎপাদনের ওপর জোর দিয়েছেন। তার এবারের লক্ষ্য উত্তর কোরিয়ার জনগণের জীবনমানের উন্নতি ও অর্থনৈতিক উন্নয়ন। এমনকি যুক্তরাষ্ট্র নিয়েও কোনো কথা বলেননি তিনি। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমের তথ্যানুসারে, ক্ষমতা লাভের ১০ বছর পূর্তির দিনে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন জোর দিয়েছেন (বেশি খাদ্য উৎপাদনের জন্য) ট্রাক্টর তৈরি, স্কুলের ইউনিফর্ম উৎপাদনের ওপর। এবার তিনি আর যুক্তরাষ্ট্র ও পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলেননি। ২০২২ সালে উত্তর কোরিয়ার মূল্য লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন ও দেশটির জনগণের জীবনমানের উন্নতি। কারণ, দেশটি এখন জীবন-মরণ সমস্যায় ভুগছে। ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) অষ্টম কেন্দ্রীয় কমিটির প্লেনারি সভায় শুক্রবার কিম জং উন এসব কথা বলেন। গত সোমবার এ সভা শুরু হয়। এর আগে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার নতুন বছরের বক্তব্যে সব সময় নতুন (সামরিক) প্রকল্প নিয়ে কোনো ঘোষণা দিতেন। এছাড়া দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ইস্যুতে কূটনীতিক তৎপরতার কথা থাকত। কিন্তু, এবার কিম জং-উন বলেন, 'পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কঠিন পরিস্থিতির মোকাবিলা করাই আগামী বছরের মূল কাজ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বক্তব্যজুড়ে ছিল শিল্প কলকারখানা এবং শিক্ষার উন্নয়ন নিয়ে কথাবার্তা। যাতে করে উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও দেশটির জনগণের জীবনমানের উন্নতি হয়। এনকে নিউজের প্রতিষ্ঠাতা চাদ ও'ক্যারল এ বিষয়ে বলেন, কিম জং-উন এবার বুঝতে পেরেছেন যে তিনি যখন উন্নত অস্ত্রের তৈরির জন্য পরিকল্পনা করছেন, তখন পিয়ংইয়ংয়ের বাইরে দেশটির জনগণ খাদ্য স্বল্পতা ও খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। সূত্র : আল-জাজিরা | 3 |
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি শওকত আলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি শরীয়তপুর-২ আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। খবর-বিডি নিউজের। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শওকত আলীকে লাইফ সাপোর্টে নেওয়ার খবর জানিয়েছেন জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ। অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, সে মামলায় তাকেও আসামি করা হয়। শওকত আলী মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৩) সাড়ে চার মাস পর উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহের ভালুকা পৌর শহরের বাঘমার এলাকার স্থানীয় সিরাজ মিয়ার বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করে ভালুকা থানা-পুলিশ। এ সময় একই স্থান থেকে গ্রেপ্তার করা হয় অপহরণকারী মোজাম্মেল ফকিরকে (৪০)।অপহৃত স্কুলছাত্রীর বাড়ি শ্রীপুরে। গ্রেপ্তারকৃত মোজাম্মেল ফকির একই উপজেলার টেপিরবাড়ি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।ভুক্তভোগীর বাবা জানান, গত ৯ আগস্ট সকালে কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় তাঁর মেয়ে। ওই দিনই তিনি শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরের দিন ১০ আগস্ট মোজাম্মেল তাঁকে ফোন করে জানান, তাঁর মেয়েকে তুলে নিয়ে গেছেন মোজাম্মেল। পরে তিনি আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।ভালুকা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, মোজাম্মেলকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।শ্রীপুর থানার উপপরিদর্শক মো. সালাউদ্দিন রাসেল বলেন, সোমবার রাতে ভালুকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিকে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। | 6 |
দেশের পর্যটনশিল্পের বিকাশে মহাপরিকল্পনার কাজ শুরু হয়েছিল ২০২০ সালে। ১৮ মাসে এই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে থমকে আছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এই উদ্যোগ। চলতি বছর প্রায় সাড়ে চার মাস পর্যটনকেন্দ্র বন্ধ থাকার পর সম্প্রতি শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়। তবে এখনো শুরু হয়নি পর্যটনের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ।দেশের পর্যটন খাতের উন্নয়নে ২৫ বছর মেয়াদি এই মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে বিদেশি সংস্থা আইপিই গ্লোবাল। তারা বলছে, পর্যটনশিল্পের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ দরকার। এ ছাড়া অবকাঠামোসহ উন্নত যোগাযোগ ও সেবা দরকার, যা বাংলাদেশে নেই। এসব বিষয় পর্যটন মহাপরিকল্পনার সঙ্গে যুক্ত করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাপরিকল্পনার প্রথম ধাপে রয়েছে সমীক্ষা। এতে পর্যটন এলাকার সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ চিহ্নিত করা হবে। দ্বিতীয় ধাপে থাকছে স্ট্র্যাটেজি প্ল্যান বা কৌশলগত পরিকল্পনা। আর তৃতীয় ও চতুর্থ ধাপে স্ট্রাকচার বা অবকাঠামো ও বাস্তবায়ন পরিকল্পনা। সমীক্ষার পর সরকার দেশের পর্যটনশিল্পের নীতিমালা নির্ধারণ করবে। কীভাবে পরিকল্পনা করলে বিদেশি পর্যটকদের আকর্ষণ করা সম্ভব হবে। এ জন্য নেপাল, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কার মাস্টার প্ল্যান অনুসরণ করা হচ্ছে।পরিকল্পনার অংশ হিসেবে ৬৪ জেলায় সমীক্ষার কাজ শুরু করার কথা ছিল। খুলনা বিভাগের ১০ জেলায় সমীক্ষার কাজ শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে থমকে যায়।আজ সোমবার বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার তত্ত্বাবধানে ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। চলতি বছর বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য-'অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন'।কিন্তু বাংলাদেশের পর্যটনে প্রবৃদ্ধি কখনোই কাঙ্ক্ষিত ছিল না। প্রায় ৪৫ লাখ কর্মী থাকলেও জিডিপির মাত্র ২ শতাংশ আসে এই খাত থেকে। নেই পর্যাপ্ত সেবা ও সুযোগ-সুবিধা। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এখনো হয়নি সঠিক পরিকল্পনা।বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বর্তমানের দ্বিগুণ মানুষের কর্মসংস্থান হবে। জিডিপির ১০ শতাংশ আসবে এই খাত থেকে।বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, 'চলতি বছর মহাপরিকল্পনার প্রথম ধাপের কাজ শেষ হওয়ার কথা ছিল। করোনার কারণে সবকিছু থেমে গেছে। এটি এখন আমাদের গলার ফাঁস।'সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের সঙ্গে যুক্ত রয়েছেন মাজাহারুল ইসলাম কচি। তিনি বলেন, 'সুন্দরবনসহ সারা দেশের পর্যটনশিল্পের উন্নয়নে সরকার মাস্টার প্ল্যান করেছে বলে আমরা জেনেছি। কীভাবে এই মহাপরিকল্পনা তৈরি করা হবে, আমাদের জানানো হয়নি।'পর্যটনের মহাপরিকল্পনা যেনতেনভাবে করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মো. রাফেউজ্জামান। তিনি বলেন, 'আমরা যেভাবে চাচ্ছি, সেভাবে না করে সেকেন্ডারি ইনফরমেশন নিয়ে সম্ভাব্যতা যাচাই ও জরিপ ছাড়াই পর্যটনের মহাপরিকল্পনা করা হচ্ছে। এ জন্য বিদেশি পরামর্শকেরা নেবেন ৩৬ কোটি টাকা। পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী, সাংবাদিক, স্থানীয় মানুষ, বিশেষজ্ঞদের সঙ্গে কথা না বলে বিদেশে বসে যেনতেনভাবে তৈরি করা মহাপরিকল্পনা আমরা চাই না।'এই মহাপরিকল্পনা দলের উপদলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম নাজেম। ২০০৪ সালে মালদ্বীপে পর্যটন মহাপরিকল্পনার দলনেতা হিসেবে কাজ করেছেন তিনি। আজকের পত্রিকাকে তিনি বলেন, 'আমাদের দেশে পর্যটনের সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারিনি। শীত মৌসুমে পর্যটন কেন্দ্রগুলোয় পর্যটকদের ভিড় বাড়ে। বর্ষাসহ অন্য মৌসুমে ফাঁকা থাকে। সারা বছর সচল রাখার কৌশল আমাদের ভাবতে হবে।'৬৪ জেলায় পর্যটন সাইট নির্বাচনের কথা ছিল জানিয়ে নাজেম বলেন, এখন পর্যন্ত মাত্র তিনটি কাজ হয়েছে। প্রথম ধাপ শেষ না করতে পারলে দ্বিতীয় ও তৃতীয় ধাপের কাজ করা যাবে না।জানতে চাইলে পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজকের পত্রিকাকে বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিদেশি পরামর্শকেরা আসতে পারেননি। তাই মহাপরিকল্পনার কাজও থেমে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কাজ শুরু হবে। | 6 |
ঝালকাঠির কাঠালিয়ায় একটি জরাজীর্ণ ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন (৬৭)। তিনি উপজেলায় শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ শৌলজালিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার মনু মিঞা। তিনি কাঠালিয়া উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার। বিয়ে না করায় নেই পরিবারও। দীর্ঘদিন ধরে তিনি একটি জরাজীর্ণ ও বিদ্যুতবিহীন ঘরে বসবাস করছেন। ঘরে নেই কোনো জানালাও। প্রবেশের জন্য রয়েছে মাত্র একটি দরজা। দিনের বেলায়ও অন্ধকার ঘরে মশারি টানিয়ে বিশ্রাম নিতে হয় মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনকে। এলাকাবাসী তাকে সাদা মনের মানুষ হিসেবে চেনেন।জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ওরফে ছালে মিয়া বরগুনায় লেখাপড়াকালীন সময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ভারতে গিয়ে নেন প্রশিক্ষণও। পরে সাব সেক্টর কমান্ডার মেহেদী হাসানের নেতৃত্বে বিভিন্ন এলাকায় যুদ্ধ করেন।এছাড়া ২৫-৩০ বছর পূর্বে একই এলাকার অসহায় নারী সাফিয়া বেগমকে (৬০) তার ঘরে আশ্রয় দেন মোয়াজ্জেম হোসেন। দুজনেই একই ঘরে ভাই-বোনের সম্পর্ক নিয়ে বাস করে আসছেন দীর্ঘদিন থেকে। সাফিয়া বেগম মানসিক প্রতিবন্ধী।বীর মুক্তিযোদ্ধা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আমি উপজেলা কমান্ডার। এ উপজেলায় ১৪ জন মুক্তিযোদ্ধা রয়েছে। যাদের গৃহনির্মাণ অত্যন্ত প্রয়োজন। তাদের তালিকা দেওয়া হয়েছে এবং ১৪ জনের মধ্যে ১২ জনের নামে ঘর বরাদ্দ হয়েছে। উপজেলার এ সকল শ্রেণিভুক্ত মুক্তিযোদ্ধার ঘর নির্মাণের পরেই আমি ঘর চাইতে পারি, তার পূর্বে ঘরের জন্য নাম দেওয়া হলে নীতিবহির্ভূত হবে। মুক্তিযোদ্ধা নেতা হিসেবে ঘর চাওয়াটা আমার জন্য সমুচিত নয়।এ ব্যাপারে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জানান, বীর মুক্তিযোদ্ধা মো. মোয়াজ্জেম হোসেন ছালেকে একটি সরকারি ঘর দেওয়া হয়েছিল। সে ঘরটি তার ভাইয়ের ছেলে আওয়ামী লীগ নেতা কিবরিয়া দখল করে নিয়েছে। সাফিয়া বেগম কোনো প্রকার ভাতার জন্য আমাদের কাছে আসেনি। তিনি চাইলে ভাতার ব্যবস্থা করা হবে। | 6 |
একটা রসিকতা অনেক সময়ই লক্ষ করা যায় সোশ্যাল মিডিয়ায়। আজকের প্রজন্ম খুব বিনয়ী হয়ে পড়েছে। সব সময় ঘাড় নীচু। এর পিছনে রয়েছে এক দুরন্ত ব্যঙ্গ। বলা হচ্ছে, বর্তমান নবীন প্রজন্ম এতই স্মার্টফোনমুখী হয়ে পড়েছে, যে সারাক্ষণ তারা মাথা নীচু করে তাদের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। চীনের এক এমনই স্মার্টফোনমুখী তরুণী এমন বদভ্যাসের কারণে পড়েছেন মহা সমস্যায়। জানা যায়, চীনের হুনাং প্রদেশের চাংসার বাসিন্দা সেই তরুণী। কাজের চাপে বেসামাল হয়ে অফিসের কাজ থেকে এল সপ্তাহের ছুটি নিয়েছিলেন তিনি। কিন্তু কাজ থেকে নেওয়া সাময়িক অবসরে তিনি সারাক্ষণ মেতে রইলেন ফোন নিয়ে। কেবল ঘুমানোর সময় ছাড়া সারাক্ষণই তার হাতে ছিল ফোন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর | 5 |
নরসিংদীতে দিন দিন বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। মার্চের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত জেলার সবক'টি সরকারি হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। এপ্রিলের প্রথম তিন দিনে আরও ২১১ জন চিকিৎসা নিয়েছেন।জেলার প্রধান দুই হাসপাতালে গত রোববার ভর্তি ছিলেন ৩১ জন, এর মধ্যে নতুন ভর্তি ছিলেন ২৪ জন, চিকিৎসা নিয়েছেন ৫৭। এ ছাড়া এই সময়ের মধ্যে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক শিশুসহ তিনজন। একসঙ্গে এত রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগকে।সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের অধিকাংশকেই চিকিৎসা দেওয়া হয়েছে ১০০ শয্যার নরসিংদী জেলা হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ছিল তুলনামূলক কম। জেলা হাসপাতালে ডায়রিয়ার রোগী ভর্তি ছিল ১৫০ জন। অন্যদিকে সদর হাসপাতালে বারান্দায় রোগীদের রাখতে হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ডায়রিয়ায় মারা যাওয়া তিনজনের মধ্যে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে। এ ছাড়া পৌরশহরে এক শিশু বাসায় মারা গেছে। তাদের প্রত্যেকেরই প্রচণ্ড পাতলা পায়খানা ও বমি হচ্ছিল। ফলে দ্রুত পানিশূন্যতা তৈরি হয় এবং কিডনি বিকল হয়ে মৃত্যু হয়।নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লোপা চৌধুরী বলেন, 'মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে ডায়রিয়া আক্রান্ত রোগীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসতে থাকেন। প্রথমদিকে প্রতিদিন গড়ে চার-পাঁচ জন করে রোগী চিকিৎসা নিতে এলেও ১২ তারিখ থেকে এক ধাক্কায় ৮০-৮৫ জন করে রোগী আসা শুরু হয়। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি হন অন্তত ২০-২২ জন। প্রতিদিন এত রোগী ভর্তি আসতে শুরু করলে তৃতীয় সপ্তাহে গিয়ে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যান্য রোগীর পাশাপাশি একদিনেই ডায়রিয়ার রোগী ভর্তি ছিলেন শতাধিক। হাসপাতালের বারান্দায় তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দিতে হয়েছে।'নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম বলেন, 'ডায়রিয়ার এত রোগীকে একসঙ্গে চিকিৎসা দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। তবে স্যালাইনসহ পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী আমাদের কাছে রয়েছে। শিশুসহ সব বয়সীদের এখন ডায়রিয়ায় আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এই সময় ডায়রিয়ার হাত থেকে বাঁচতে বাইরের খোলা খাবার বর্জন করতে হবে এবং অবশ্যই পানি ফুটিয়ে খেতে হবে। সর্বোপরি সচেতন হওয়ার বিকল্প নেই। | 6 |
রংপুরের মিঠাপুকুরে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম। ঝরে পড়া শিক্ষার্থীর তালিকা ও শিক্ষক নিয়োগ দেওয়া নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। এ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নামের একটি বেসরকারি সংস্থা।সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। রংপুরের মিঠাপুকুরে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় ইএসডিও।২০২১ সালের জুন মাসে উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্থাটির আয়োজনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম সম্পর্কে একটি অবহিতকরণ সভা করা হয়। সভা করার আট মাস পর ১১ মার্চ শিক্ষক নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। কিন্তু নিয়োগে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।একাধিক আবেদনকারী জানান, তাঁদের পরীক্ষার অংশগ্রহণ করার জন্য কোনো চিঠি দেওয়া হয়নি। ঝরে পড়া শিক্ষার্থীর তালিকা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরই ঝরে পড়া দেখানো হচ্ছে।এ বিষয়ে ইএসডিওর প্রোগ্রাম ম্যানেজার ফরিদ হোসেন জানান, উপজেলার ৮ ইউনিয়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামটি বাস্তবায়ন করা হচ্ছে। ৮ ইউনিয়নে ৭০টি শিখনকেন্দ্র রয়েছে। ওই সব কেন্দ্রে শিক্ষা দেওয়ার জন্য ৭০ জন শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ৭০টি পদে আবেদন করেছিলেন ৪৬১ জন। জমা পড়া আবেদনগুলোর মধ্যে ২০৮টি বাতিল করা হয়েছে। যে ওয়ার্ডে শিখনকেন্দ্র নেই, সেখানকার বাসিন্দাদের আবেদন বাতিল করা হয়। কোন কোন ওয়ার্ডে শিখনকেন্দ্র আছে, তা আবেদনকারীদের জানার কথা নয়। কারণ, নিয়োগ বিজ্ঞপ্তিতে ওয়ার্ড উল্লেখ ছিল না। প্রতিটি শিখনকেন্দ্রে ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হবে। এই হিসাবে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ১০০ জন। অথচ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তাঁদের জরিপ অনুযায়ী উপজেলার ১৭ ইউনিয়নে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা ২০০ থেকে ২৫০।এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ঝরে পড়া শিক্ষার্থীর তালিকা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান। শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বলেন, 'পরীক্ষার জন্য সব প্রার্থীকে চিঠি বা মোবাইল ফোনে জানানো হয়নি বলে অনেকে অভিযোগ করেন। প্রকল্পের মেয়াদ ৪২ মাস। ইতিমধ্যে এক বছরের বেশি সময় এমনিতেই চলে গেছে। অবশিষ্ট সময়ে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম কতটুকু ফলপ্রসূ হবে, এ নিয়েও চলছে জল্পনা কল্পনা।' | 6 |
বিশ্বের দ্রুততম ধনী লোক বৃদ্ধির দেশের গত ছয় মাসের কিছু সংবাদ শিরোনাম দেখা যাক: 'আমনের বাম্পার ফলন, দিশেহারা কৃষক'; 'রসুনের বাম্পার ফলন, লোকসানে কৃষক'; 'শীতকালীন সবজির বাম্পার ফলন, হতাশায় কৃষক'; 'তরমুজের বাম্পার ফলন, হতাশ চাষি'; 'ফুলকপির বাম্পার ফলনে বিপাকে কৃষক'; 'ন্যায্যমূল্য নেই, আউশ নিয়ে বিপাকে কৃষক'; 'বোরো নিয়ে বিপাকে কৃষক'; 'দাম না পেয়ে পাকা ধানে আগুন দিলেন কৃষক' এবং 'দাম কমে যাওয়ায় গরুর খাবার টমেটো'। বোঝা যায়, আউশ, আমন, ইরি, বোরো, আলু, পটোল, তরমুজ, বাঙ্গি-যা-ই লাগাক, এই রেকর্ড-ভাঙা বাম্পার ফলনের দেশে আজীবন মার খাওয়াই কৃষকের পরিণতি। বলা হয়, যুগে যুগেই কৃষি অরক্ষিত ও অনিশ্চিত জীবিকা। ঝড়, বন্যা, শিলাবৃষ্টি, পোকার আক্রমণ-এসব প্রাকৃতিক কারণেই কৃষকের ঝুঁকি সীমাহীন। কৃষক বাজারদরের কাছে জিম্মি। কাজেই কৃষি এমনই। ঝুঁকি আর ঝামেলার। কিন্তু পৃথিবীর কোন দেশে কৃষি ঝুঁকিপূর্ণ নয়? আমেরিকা-ইউরোপে ধান, গম, আলুর বাজারদরে কি ওঠানামা হয় না? যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম অঞ্চল মিডওয়েস্টের বন্যায় ভুট্টার খেতগুলো কি তলিয়ে যায় না? অতিরিক্ত শীতে আঙুর ও স্ট্রবেরিতে কি ফ্রস্টিং হয় না? পৃথিবীতে এমন একটি দেশ নেই, যেখানে কৃষি ঝুঁকিপূর্ণ নয়। পার্থক্য হলো কৃষি ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত-এই বাস্তবতা ওই সব দেশে রাষ্ট্রীয় পর্যায় থেকে স্বীকৃত। তাই ঝুঁকি নিয়ে ফসল ফলানোর জন্য কৃষিতে বিপুল প্রণোদনা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। কখনো ভর্তুকি, কখনো শস্যবিমা, কখনো ঝুঁকি মিটিয়ে দেওয়া (রিস্ক কাভারেজ), কখনো দাম কমার লোকসান মেটানো (প্রাইস লস কাভারেজ), কখনো সরাসরি অর্থ প্রদান ইত্যাদি বিভিন্নভাবে কৃষকদের সহযোগিতা করা হয়। আমাদের মন্ত্রীরা কানাডা, আমেরিকা, ইউরোপকে ছাড়িয়ে যাওয়ার ঘোষণা দেন। অথচ সেসব দেশের গম, আলু, ভুট্টা, সয়াবিনের চাষিরা কী অবিশ্বাস্য রকমের রাষ্ট্রীয় সুরক্ষা পান, সেই খবর আমাদের মন্ত্রীরা রাখেন না। বলা হয়, আমেরিকার কৃষক বীজ রোপণ থেকে শুরু করে ফসল বিক্রি পর্যন্ত বিভিন্ন ধাপে প্রায় ৬০ রকমের রাষ্ট্রীয় সহযোগিতার জন্য আবেদন করতে পারেন। তাঁরা ঝড়-বন্যায় দুর্যোগকালীন সাহায্য পান। বাজারদরের পতন হলে বা প্রত্যাশার চেয়ে কম ফলন হলে কয়েক দফায় ক্ষতিপূরণ পান। এমনকি ফসল মজুত করতে চাইলে সেই খরচটাও দেয় রাষ্ট্র। ইউরোপ-আমেরিকার কৃষক পরিবারগুলোর গড় আয় সে দেশের অকৃষক পরিবারগুলোর গড় আয়ের প্রায় দ্বিগুণ। এ নিয়ে নানা ধরনের কৌতুক প্রচলিত আছে। যেমন বলা হয়, আমেরিকার সর্বোচ্চ ভর্তুকি পান ডেভিড রকফেলার (আমেরিকার সবচেয়ে ধনী ব্যাংকারদের একজন।) আর ইংল্যান্ডে সবচেয়ে বেশি কৃষি ভর্তুকি পান রানি এলিজাবেথ। অর্থাৎ রানি হোক, চাষি হোক, ব্যাংকার হোক, ঝুঁকি নিয়ে কৃষিতে বিনিয়োগ করলেই রাষ্ট্র প্রণোদনা দেবে, বিমা করে দেবে, গরু-বাছুর পালার খরচ দেবে। যেমন ইউরোপের প্রতিটি গরু বছরে প্রায় ৭০ হাজার টাকা ভর্তুকি পায় (দিনে প্রায় আড়াই ডলার)। অর্থাৎ ইউরোপীয় গরুদের দৈনিক আয় পৃথিবীর অর্ধেক মানুষের দৈনিক আয়ের চেয়ে বেশি। ঠাট্টা করে বলা হয়, ইউরোপের দুই কোটি গরু যে পরিমাণ রাষ্ট্রীয় ভর্তুকি পায়, তা দিয়ে প্রতিটি গরু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে লম্বা অবকাশ যাপন করে ফিরতে পারবে। সাংবাদিক পি সাইনাথ একবার এক ভারতীয় কৃষক সংগঠককে জিজ্ঞেস করেছিলেন, 'ভারতীয় কৃষকের স্বপ্ন কী?' উত্তর এসেছিল, 'পরের জন্মে ইংল্যান্ডের গরু হয়ে জন্ম নেওয়া।' উন্নত দেশগুলোতে গরু ও গরুর মালিক এতটাই যত্নের, আদরের। ধান, গম, আলু ছাড়া জীবন বাঁচে না, সভ্যতা টেকে না-এই সহজ বাস্তবতা বুঝতে পেরে ঝুঁকিপূর্ণ এই উৎপাদনব্যবস্থা টিকিয়ে রাখতে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে একটি কৃষকবান্ধব ব্যবস্থা গড়ে তুলেছে উন্নত রাষ্ট্রগুলো। কানাডা ২০১২ সাল পর্যন্তও জাতীয় হুইট বোর্ডের মাধ্যমে কৃষকের উৎপাদিত প্রতিটি শস্যকণা কিনে রাখত। দক্ষিণ কোরিয়ার সরকার ১৯৭০ থেকে ২০০৫ সাল পর্যন্ত কৃষকের কাছ থেকে বেশি দামে চাল কিনে কম দামে জনসাধারণের কাছে বিক্রি করত। বিশ্ব বাণিজ্য সংস্থার চাপে এই কৃষকবান্ধব প্রথাগুলো বাজারমুখী হলেও দক্ষিণ কোরিয়া এখনো কৃষকের 'টার্গেট' মূল্য আর বাজারমূল্যের পার্থক্য হলে 'ডেফিসিয়েন্সি পেমেন্ট'-এর মাধ্যমে ক্ষতিপূরণ দেয়। এমনকি ভারতের পাঞ্জাব, হরিয়ানাসহ অন্তত কয়েকটি রাজ্যের সরকার অত্যন্ত সফলতার সঙ্গে 'মিনিমাম সাপোর্ট প্রাইস' পদ্ধতির মধ্য দিয়ে ধান, গম, সরিষার মতো কৃষিপণ্যগুলো সরাসরি কৃষকের কাছ থেকে লাভজনক মূল্যে কিনে নেয়। বাংলাদেশের কৃষক ভর্তুকি চান না। ৩৭ হাজার কোটি টাকা ঋণ মওকুফও চান না। চান শুধু ন্যায্য দাম। ফড়িয়াদের উৎপাত আর চালকলের মালিকদের প্রতারণা থেকে মুক্তি। সরকারি ক্রয়কেন্দ্রে গিয়ে ভালো দামে ধান বেচতে পারার গ্যারান্টি। এবার দুই কোটি টন বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা, অথচ সরকার কিনবে মাত্র ১২.৫ লাখ টন। তা-ও সরাসরি কৃষকের ধান নয়, ১১ লাখ টনই মিলের চাল। কৃষকের ধানের বদলে মিলের চাল কিনলে কার লাভ? মন্ত্রী বলছেন, সারা দেশ থেকে চাষিদের নির্বাচন করা কঠিন। কঠিন কেন? এত বছরেও কৃষকদের তালিকা নেই কেন? কেউ বলছে সরকারি গুদামে জায়গা নেই। নেই কেন? 'উন্নয়নের' দেশে ফসল মজুত করার সরকারি সামর্থ্য এত দিনেও বাড়ানো হয়নি কেন? গত আমন মৌসুমে বাম্পার ফলনের পরও চলতি বছরে দুই লাখ টন চাল আমদানি হলো কোন বিবেচনায়? হিলি বন্দর দিয়ে এখন পর্যন্ত ট্রাকে ট্রাকে চাল ঢুকছে কোন সাহসে? কৃষক বলেন, 'সরকারি গুদামে ধান দিতে গেলে কয় ধান শুকাইছে না, আবার ফড়িয়া-টাউটরা ওই একই ধান আমরার কাছ থাকি কম দামে কিইন্না গোদামে দিতে পারে।' কৃষক কষ্ট করে ফসল ফলান। পয়সা খরচ করে ভ্যান ভাড়া দিয়ে গুদাম পর্যন্ত নিয়ে যান। অথচ সরকার ধান যথেষ্ট শুকায়নি বলে ফিরিয়ে দেয় কেন? ধান কেনার ইচ্ছা থাকলে এত বছরেও সব রকমের ধান কেনা ও মজুত করার সক্ষমতা তৈরি করেনি কেন রাষ্ট্র? চাতালের মালিকদের ওপর নির্ভরশীলতা কমায়নি কেন? সরকারি গুদামের কর্মকর্তাদের সঙ্গে চালকল ও চাতালের মালিকদের কিসের সম্পর্ক? বিশ্বের সর্বোচ্চ খরচের হাইওয়ে বানানো যায় আর কৃষকের কাছে লোক পাঠিয়ে ধান কেনা যায় না? তখন বলা হয়, স্টোরেজ নেই, ক্যাপাসিটি নেই, ধান শুকায়নি! সরকার জেলায় জেলায় ধান কেনা শুরু করলেই নড়েচড়ে বসতেন চাতালের মালিকেরা। প্রতিযোগিতামূলক বাজারে ধানের দাম ফিরত। অথচ কৃষকের এমন বুকফাটা হাহাকারের দিনেও সেই উদ্যোগ নিতে এত দেরি কেন? আজকে অগণিত কৃষক যখন খেতমজুর-সংকট আর লোকসানের ভয়ে পাকা ধান মাঠে ফেলে রেখেছেন, কতটুকু নির্লিপ্ত হলে একজন কৃষিমন্ত্রী বলতে পারেন, সরকার ধানের দাম বাড়াবে না! আজকে গার্মেন্টস শিল্পে এ ধরনের বিপর্যয় হলে মাতম পড়ে যেত না? ২০০৯ সালের অর্থনৈতিক মন্দার সময়, ২০১৩ সালের পেট্রলবোমা-সন্ত্রাসের সময় দফায় দফায় মিটিং করে হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়নি গার্মেন্টস মালিকদের? অথচ কৃষক কি উদ্যোক্তা নন? কৃষি কি প্রাইভেট সেক্টর নয়? বেসরকারি বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে কত ঢাকঢোল পেটায় সরকার, অথচ দেড় কোটি চাষির রক্ত পানি করা বিনিয়োগ কি বিনিয়োগ নয়? বীজ বপন থেকে শুরু করে চারা রোপণ, ধান পাকলে ধান কাটা, এরপর ধানমাড়াই, বাছাই, রোদে শুকানো-এমন প্রতিটি পর্যায়ে যে অপূর্ব উদ্যোগ, সৃজনশীলতা, বৈচিত্র্য, দক্ষতা প্রয়োজন, তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব নয়? শীতকালে দুই টাকা দরে মাঠের বেগুন, টমেটো, ফুলকপি, আলু ছেড়ে দেন কৃষক। কৃষককে বাঁচাতে এত দিনেও জেলায় জেলায় মিনি কোল্ডস্টোরেজ করা হলো না, আর এখন হাজারো কৃষক খেদিয়ে জেলায় জেলায় মেগা অর্থনৈতিক অঞ্চল করা হয়? কত বুকভাঙা কাহিনি। কত অনাচারের দলিল। একটা অবিশ্বাস্য রকমের অসৎ ব্যবস্থার মধ্যে ঘুরপাক খায় কৃষকের দীর্ঘ নিশ্বাস। আমরা রাতারাতি কানাডা হয়ে যাই, সিঙ্গাপুর হয়ে যাই, রোল মডেল হয়ে যাই, তবু কিছু কি পাল্টায়? মাহা মির্জা আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতি বিষয়ের গবেষক | 8 |
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রহনপুর-সড়াইগাছী আঞ্চলিক সড়কে ট্রাক্টর-মাহিন্দ্রার সংঘর্ষে নারীসহ দুই জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাহিন্দ্রার আট যাত্রী আহত হন।নিহতরা হলেন রহনপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা (৪০) ও নওগাঁর ধামইরহাট উপজেলার আড়াননগর গ্রামের কেতাবউদ্দীনের ছেলে মেহেদী হাসান (৪০)। গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, গতকাল বিকেলে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড় থেকে মাহিন্দ্রা যাত্রী নিয়ে রহনপুরে আসছিল। পথিমধ্যে গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রার সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রাটি উল্টে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল হারুন মাসুদ বলেন, আহতের চিকিৎসার সময় দুজন মারা যান। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। | 6 |
বান্দরবানের থানচি উপজেলা পর্যটন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের ওপর ভ্রমণকারীদের আস্থা তৈরি হচ্ছে। পর্যটকদের শৃঙ্খলা, রোডম্যাপ, রেজিস্ট্রেশন, নিরাপত্তা, লাইফ জ্যাকেট পড়া, স্বাস্থ্যবিধি রক্ষায় প্রচারের কারণে স্বল্প সময়ে পুলিশের বিশেষায়িত এই ইউনিটের প্রতি এ আস্থা তৈরি হচ্ছে।জানা যায়, ট্যুরিস্ট পুলিশের বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম এর নির্দেশনায় থানচি থানা-পুলিশের সহযোগিতাগত ৬ অক্টোবর থানচি সাব জোনের টুরিস্ট পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাকিবুজ্জামান নেতৃত্বে কর্মকাণ্ড শুরু করে ট্যুরিস্ট পুলিশ।গত মঙ্গলবার আসা ঢাকায় ফার্ম গেটের বাসিন্দা পর্যটক সাইফুর রহমান (৪৫) বলেন, 'আমি অনেকবার এসেছি, কিন্তু এবারে অন্যরকম সেবা পেয়েছি। পর্যটকদের রেজিস্ট্রেশন করার, পথ প্রদর্শকদের সুন্দর আচরণ, নৌকা মাঝিদের ব্যবহার, খাওয়া দাওয়া পরিবেশন, স্বাস্থ্যবিধি মানা, নিরাপত্তা ব্যবস্থাসহ ট্যুরিস্ট পুলিশের অনেক পরিবর্তন দেখা গেছে। ভ্রমণ করতে হলে সবাইকে প্রথমে থানচি বেঁচে নেওয়ার জন্য বলব।'পথ প্রদর্শক জওয়াই প্রু মারমা বলেন, 'পথ প্রদর্শক হিসেবে দীর্ঘদিনে অভিজ্ঞতা আছে। ট্যুরিস্ট পুলিশ আসার পর থেকে তাঁদের সচেতনতামূলক প্রচারে আমাদের অনেকটাই পরিবর্তন হয়েছে। সুশৃঙ্খলভাবে চলতে পেরে খুব ভালো লাগছে।'গত মঙ্গলবার থানচি বিজিবি চেক পোস্টে পর্যটকদের মাঝে প্রচার করছিলেন থানচি জোনে ট্যুরিস্ট পুলিশের এসআই মো. আব্দুল জলিল। আজকের পত্রিকাকে তিনি বলেন, 'এক সপ্তাহ ধরে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের পাহাড়ি রাস্তা হেঁটে যাওয়ার সময় পথপ্রদর্শক ছাড়া গেলে বিভিন্ন বিপদ থাকবে। তাঁদের নিরাপত্তা কথা ভেবে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তুলে ধরছি।'এসআই জলিল বলেন, পর্যটক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গাইড, জনপ্রতিনিধি, প্রশাসন ও সব শ্রেণির মানুষের সঙ্গে ট্যুরিস্ট পুলিশের কর্মকাণ্ড যেন পর্যটন বান্ধব হয়, সে বিষয়ে সাংস্কৃতিক ও তথ্যচিত্র তুলে ধরতে সবাইকে উৎসাহিত করা হচ্ছে।ট্যুরিস্ট পুলিশের বান্দরবান জেলা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, 'সারা দেশের পর্যটকদের ট্যুরিস্ট পুলিশের কর্মকাণ্ড ও সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছি। এতে বন্ধ সব পর্যটন কেন্দ্রে খুলে দেওয়া ও নিরাপত্তা জন্য কাজ করে যেতে বলা হয়েছে।পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, 'দ্রুত পর্যটনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। জেলায় ২২টি মতো পর্যটন সম্ভাবনা স্থান রয়েছে, এগুলোকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার কাজ করে যাব।' | 6 |
যশোরের অভয়নগরে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ওজনে কম দেওয়ার অপরাধে দুই মাংস ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এ জরিমানা করেন।আদালতের নাজির সুব্রত রায় জানান, সয়াবিন তেল বেশি দামে বিক্রি করার অপরাধে নওয়াপাড়া বাজারের বিনিময় স্টোর ও লুৎফর স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওজনে কম দেওয়ার অপরাধে নওয়াপাড়া বাজারের মাংস ব্যবসায়ী মোহাম্মদ নাসিরকে পাঁচ হাজার টাকা ও একই অপরাধে মাংস ব্যবসায়ী মাসুদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) বনি আমিন প্রমুখ। | 6 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদকে সামনে রেখে করোনানাকালীন এই সংকটে রাজনৈতিক ব্লেম গেম থেকে বিরত থাকা সকলের দায়িত্ব ও কর্তব্য। বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব সরকারের সমালোচনার নামে এমন সব বিষয়ের অবতারণা করেন, যার জবাব আওয়ামী লীগকে দিতে হয়।যদিও যা জানতে চাই, তার জবাব তাদের কাছে পাই না। খালেদা জিয়ার ভুয়া জন্মদিবস নিয়ে জাতির কাছে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার সঠিক জবাব বিএনপির পক্ষ থেকে আজও পাওয়া যায়নি। তিনি বলেন, খালেদা জিয়া এখন অসুস্থ। তাই ১৫ আগস্টের মত নৃশংস হত্যা দিবসে তার ভুয়া জন্মদিন পালনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির কাছে ক্ষমা চাইবেন- এটাই মানুষ আশা করেছিলেন। বিএনপি মহাসচিব তা না করে প্রতিদিনই এক একটা বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন। 'সরকার বাংলাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে'- বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার নয়, ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে বিএনপি। যেমনটি তারা ২০০১ সালে করেছিল। ২০০১ সালে ক্ষমতায় আসার পর দেশের মানুষের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল বিএনপি সরকার। ২১ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর রক্তে দেশকে মৃত্যু উপত্যকা বানিয়েছিল। গুম, হত্যা, খুন, ধর্ষণ ও নির্যাতনের দেশে রূপান্তর করেছিল তারা। মাহিমা, রহিমা ও পূর্ণিমাসহ শত শত নারী ধর্ষণের শিকার হয়েছিল, তা কি ভুলে গেছে বিএনপি? সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন একাত্তরের পাক-হানাদারের নির্যাতনকেও হার মানিয়েছিল। আয়নায়বিএনপি নেতাদের নিজেদের চেহারা দেখার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, কলঙ্কিত ইতিহাস আর বিকৃত অবয়ব ছাড়া তারা আর কিছুই দেখতে পারবেন না আয়নায়। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে হেফাজত যে ত্রাস ও তাণ্ডব চালিয়েছিল তার সাথেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল বিএনপি। তিনি বলেন, এর আগে ভাস্কর্য ইস্যুতেও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ত্রাস সৃষ্টিতে হেফাজতকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিয়েছিল বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করার যত প্রয়াস তার সবগুলোর সাথেই বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাই বিএনপি নেতাদের মুখে এসব কথা শুনলে হাসি পায়। | 9 |
রাজধানীর ধানমন্ডি এলাকায় বাড়িসহ এক বিঘা জমি জালিয়াতি করে নিজের নামে লিখে নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ওই মামলায় দুদকের করা আবেদন গ্রহণের বিরুদ্ধে আপিল বিভাগে ফিরোজ রশিদের করা আবেদনের শুনানি আগামীকাল রোববার।আগামীকাল আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য ৬ নম্বর ক্রমিকে রয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান।মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৫১ সালে তৎকালীন কানাডার হাইকমিশনার মোহাম্মদ আলীর অনুকূলে এক বিঘা জমি বাড়িসহ বরাদ্দ দেয় সরকার। যার বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধশত কোটি টাকা। মোহাম্মদ আলী মারা যাওয়ার পর তাঁর দ্বিতীয় স্ত্রী বেগম আলিয়া মোহাম্মদ আলী এবং পুত্র সৈয়দ মাহমুদ আলী ও কন্যা সৈয়দা মাহমুদা আলীর নামে প্রথম স্ত্রী ও তাঁর দুই পুত্র দলিল করে দেন। যার নামজারি হয় ১৯৭০ সালে।মামলার এজাহারে আরও বলা হয়, ১৯৭৯ সালে কাজী ফিরোজ রশিদ বিক্রয় চুক্তির ভুয়া দলিলের মাধ্যমে ভুয়া দাতা বেগম আলেয়া মোহাম্মদ আলী ও আরিফুর রহমান নামের একজনকে সাক্ষী বানিয়ে ওই জমি নিজের নামে দলিল করে দখলে নেন। পরবর্তীতে দুদক অনুসন্ধান শেষে ২০১৫ সালে মামলা করে। মামলায় কাজী ফিরোজ রশিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৯,৪২০, ৪৬৭,৪৬৮ ও ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়।দুদকের করা মামলার এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে কাজী ফিরোজ রশিদ আবেদন করলে আদালত রুল জারি করেন। পরবর্তীতে ওই রুল গ্রহণ করে দুদকের মামলা এখতিয়ার বহির্ভুত ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। তবে রায়ের পর দুদক ওই মামলায় চার্জশিট দেয়। এতে দুদকের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন ফিরোজ রশিদ। অপরদিকে দুদক ওই রায় প্রত্যাহার চেয়ে হাইকোর্টে আবেদন করে।হাইকোর্ট দুদকের আবেদন শুনানি না করে প্রধান বিচারপতি বরাবর আবেদন করতে বলেন। এরপর দুদকের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি শুনানির জন্য প্রধান বিচারপতি রায় প্রদানকারী বেঞ্চে পাঠান। হাইকোর্টের ওই বেঞ্চ বিষয়টি শুনানি করে রায় প্রত্যাহার করেন। পরবর্তীতে হাইকোর্টের ওই প্রত্যাহারের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন কাজী ফিরোজ রশিদ। যা রোববার শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। | 6 |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিস মরিসকে ১৬ কোটি ২৫ লক্ষ রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। গত বছর যেখানে ১৫ কোটি ৫০ লক্ষ রুপিতে বিক্রি হয়েছিলেন প্যাট কামিন্স। তিনিই ছিলেন আইপিএলে ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। এবার সে রেকর্ড ভেঙে আইপিএল সর্বকালীন দামি ক্রিকেটার হলেন মরিস। এর মধ্য দিয়ে যুবরাজ সিংয়ের ১৬ কোটি রুপির রেকর্ড ভাঙলেন এই দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। এতদিন যুবরাজ ছিলেন আইপিএল নিলামে বিক্রি হওয়া সবথেকে দামি ক্রিকেটার। উল্লেখ্য, গতবার মরিসের দাম ছিল ১০ কোটি, এবার তার থেকে ৬ কোটি ২৬ লক্ষ রুপি বেশি পেলেন তিনি। এবার মরিসের বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ রুপি। | 12 |
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাদার শেষকৃত্য অনুষ্ঠানের পর সমাধিস্থলে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে নাতি রামকৃষ্ণ ঝিনুকের (২০) মৃত্যু হয়েছে।গত রোববার রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামের রঞ্জিত রায়ের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকে শুরু হওয়া ঝিনুকের দাদা হরেকান্ত রায়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা রাতে শেষ হয়। দাদার সমাধিস্থল আলোকিত করার জন্য ঝিনুক বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, 'নিহত যুবকের দাদার শেষকৃত্য সম্পন্নের পরেই বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে নাতি রামকৃষ্ণ ঝিনুক মারা গেছেন।' | 6 |
মিঠাপুকুরে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়েছে পানের বাজারে। প্রতি বিড়া (৮০টি) পানে দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। গত শুক্রবার উপজেলা সদর বাজারে পান-সুপারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, রংপুর অঞ্চলে আতিথেয়তার অন্যতম উপাদান পান-সুপারি। যেকোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষে পান-সুপারি সরবরাহ করা হয়। এমনকি কারও বাসাবাড়িতে বেড়াতে গেলে আপ্যায়নের মতো কিছু না থাকলে এটি দিয়েই অতিথি সেবা করা হয়। এ অঞ্চলের প্রায় ৮০ শতাংশ নারী-পুরুষ পান-সুপারিতে আসক্ত। রমজান মাসে এর দাম কম ছিল। কিন্তু ঈদের একদিন আগে থেকে পানের দাম বাড়তে শুরু করে।সদর বাজারের পান ব্যবসায়ী নারায়ণ চন্দ্র মহন্ত জানান, বর্তমানে প্রতি বিড়া পান ৪০ থেকে ১২০ টাকা দামে বেচাকেনা হচ্ছে। তিনি পার্শ্ববর্তী পীরগঞ্জের পীরের হাট, টুকুরিয়া, জানকিপুর ও সাদুল্যাপুর উপজেলার মাদারগঞ্জ এলাকা থেকে পান সংগ্রহ করেন।অপর ব্যবসায়ী খোকন জানান, আগে কুষ্টিয়া থেকে পান সংগ্রহ করতে হতো। দাম বেড়ে যাওয়ায় বর্তমানে অনেকে এই এলাকায় বরজ গড়ে তুলেছেন। কুষ্টিয়ার পানের তুলনায় পীরগঞ্জ, সাদুল্যাপুর ও মিঠাপুকুর উপজেলার মিলনপুর এলাকার পানের মান ভালো। পানের দাম বাড়লেও খিলি পানের দাম আগের মতোই আছে। প্রতিটি খিলি পান পাঁচ টাকা দরে বিক্রি করা হচ্ছে। | 6 |
নগরীর সিআরবি এলাকাতে হাসপাতাল নির্মাণ প্রকল্পের বিরোধীতাসহ এই এলাকার প্রাণ-প্রকৃতিসহ মুক্তিযুদ্ধ ও বৃটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি সংরক্ষনের দাবিতে চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকবৃন্দ দিন দিন সোচ্চার ও প্রতিবাদমুখর হয়ে উঠছেন। প্রতিদিন বিভিন্ন সংগঠন মানব বন্ধন, সমাবেশ, গনসঙ্গীত পরিবেশন, বৃক্ষরোপনসহ নানা কর্মসুচী পালন করছেন। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় 'নাগরিক সমাজ চট্টগ্রাম' আয়োজিত সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে সিআরবিকে নগরবাসীর নিশ্বাসের জায়গা উল্লেখ করে খ্যাতিমান সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আওয়ামী লীগের উপদেষ্টা ড. অনুপম সেন বলেছেন, আমরা প্রতিজ্ঞা করছি এখানে হাসপাতাল হতে দেব না। প্রয়োজনে যা কিছু করার আমরা সব করবো। তিনি বলেন, সিআরবি ধ্বংস করতে কখনোই দেব না। আমরা সবাই মিলে প্রতিহত করবো। প্রধানমন্ত্রী প্রকৃতি সচেতন এবং তিনি মানুষের কথা সব সময় ভাবেন। সুতরাং আমি জানি, তাঁকে ভুল বোঝানো হয়েছে। তাঁকে যথার্থ বার্তা দিতে পারলে তিনি নিশ্চয় আমাদের কথা শুনবেন। ' যেসব রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী যারা তাঁকে ভুল বুঝিয়েছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হবো। সিআরবি রক্ষা চট্টগ্রামবাসীর প্রাণের দাবি।' এর আগে বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনের নেতৃত্বে নাগরিক উদ্যোগের আয়োজনে সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ঢাক ও ঢোলের তালে এবং সানাইয়ের সুরে ব্যতিক্রমী জাগরণ যাত্রা ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে খোরশেদ আলম সুজন অবিলম্বে পরিবেশ ধ্বংসের চক্রান্তকারি রেলওয়ে কর্মকর্তা ও হাসপাতাল প্রকল্প বাস্তবায়নকারিদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে অবিলম্বে এ প্রকল্প বাতিলের দাবি জানান। তিনি বলেন, তা না হলে বীর চট্টগ্রামের নাগরিকগন অতীতে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে অধিকার আদায় করেছে, চট্টগ্রামকে রক্ষা করেছে সেভাবেই আবার আন্দোলন শুরু করবে। | 6 |
সময়ের প্রয়োজনে ধীরে ধীরে মোটরসাইকেল ঋণ চালু করেছে বেসরকারি খাতের ব্যাংকগুলো। গ্রাহকেরাও সহজে এই ঋণ পাচ্ছেন। যেখানে ব্যবসা রয়েছে, ব্যাংক সেখানে সেবা নিয়ে হাজির হয়েছে। সারা বিশ্বে ব্যাংকের ব্যবসার ধরন এমনই। বাংলাদেশও এ ক্ষেত্রে অনেকটা এগিয়েছে। এই যেমন গাড়ি কেনার জন্য ব্যাংকগুলো বেশ আগে থেকে ঋণ দিয়ে এলেও মোটরসাইকেল ঋণে তেমন আগ্রহী ছিল না। সময়ের প্রয়োজনে ধীরে ধীরে মোটরসাইকেল ঋণ চালু করেছে বেসরকারি খাতের ব্যাংকগুলো। গ্রাহকেরাও সহজে এই ঋণ পাচ্ছেন। ঋণের আকার সর্বোচ্চ ৫ লাখ টাকা। আর গ্রাহকদের গড় ঋণের পরিমাণ ১ লাখ টাকা। মোটরসাইকেল কিনতে সবার নিজের টাকা থাকে না, আবার পরিবারও সবাইকে সহায়তা করে না। তাঁদের জন্য বড় সুযোগ এনেছে মোটরসাইকেল বা বাইক ঋণ। জানা গেছে, বর্তমানে বেসরকারি খাতের দি সিটি, প্রাইম ও ব্র্যাক ব্যাংক মোটরসাইকেল ঋণ দিচ্ছে। এ ছাড়া ইস্টার্ণ, উত্তরা ব্যাংকও মোটরসাইকেল ঋণ দিতে নতুন সেবা পণ্য এনেছে। ঋণের আকার কম হওয়ায় মোটরসাইকেল ঋণে সুদহারও বেশি। ব্যাংক ভেদে সুদহার ৯ থেকে ১১ শতাংশ পর্যন্ত। আর ঋণ পরিশোধ করা যায় ৩ বছর পর্যন্ত। ব্যাংকগুলো প্রায় ৫০ কোটি টাকা ঋণ দিয়েছে। একটি মোটরসাইকেলের দামের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দেয় ব্যাংকগুলো। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এন এম মাহফুজ প্রথম আলোকে বলেন, 'ব্যস্ত জীবনে চলাফেলার স্বাচ্ছন্দ্যের জন্য মোটরসাইকেল প্রয়োজনীয় একটি বাহন। তাই গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে প্রাইম ব্যাংক চালু করে মোটরসাইকেল ফাইন্যান্সিং সুবিধা। যার মাধ্যমে সহজেই কেনা যায় নতুন মোটরসাইকেল। এর ফলে নতুন মোটরসাইকেল কেনা এখন গ্রাহকদের সাধ্যের মধ্যে চলে এসেছে।' জানা গেছে, চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী ও বাড়ির মালিক এ ঋণের জন্য আবেদন করতে পারেন। কোনো কোনো ব্যাংক শিক্ষার্থীদেরও এই ঋণ দিচ্ছে। বেতনভোগীদের ক্ষেত্রে যাঁদের মাসিক আয় ২০ হাজার টাকা, তাঁরাই এই ঋণ পাচ্ছেন। আর ব্যবসায়ী ও বাড়ির মালিকদের ক্ষেত্রে যাঁদের মাসিক আয় ৩০ হাজার টাকা, তাঁরা এই ঋণ পাচ্ছেন। বাজারভিত্তিক সুদে ব্যাংকগুলো তিন বছর পর্যন্ত কিস্তিতে এ ঋণ দিচ্ছে। সঙ্গে রয়েছে দশমিক ৫ থেকে দেড় শতাংশ পর্যন্ত সেবা মাশুল। এই ঋণ নিতে ইচ্ছুক যে কেউ সরাসরি ব্যাংকের শাখার মাধ্যমে ঋণ আবেদন করতে পারেন। আবার মোটরসাইকেল শোরুমেও ঋণ আবেদনে ব্যবস্থা আছে। অন্য ঋণের মতো মোটরসাইকেল ঋণেও সব ধরনের নথি জমা দিতে হয়। রাজধানীর বাংলামোটরের বিভিন্ন মোটরসাইকেলের শোরুম ঘুরে দেখা গেছে, কিছু শোরুমে বিভিন্ন ব্যাংকের মোটরসাইকেল ঋণের ব্যানার ঝুলছে। গ্রাহকেরা আগ্রহী হলে শোরুমের কর্মীরাই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছেন। এর পাশাপাশি ব্যাংকগুলো এখন সরাসরি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করছে। যেমন সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল কিনে সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডের গ্রাহকেরা ৩৪ মাসে টাকা পরিশোধের সুযোগ পাচ্ছেন। আবার ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল কিনতে ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এ জন্য এসিআই ও ব্র্যাক ব্যাংক চুক্তি স্বাক্ষর করেছে। একজন গ্রাহকের ঋণ আবেদনের জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ই-টিআইএন ও ব্যবসায়িক কার্ড বা অফিস আইডির ফটোকপি। এ ছাড়া বেতন বা আয়ের সনদ, পরিষেবা বিলের কপি, বাইকের দামের কোটেশন, ব্যাংক স্টেটমেন্ট ও যেকোনো ব্যাংকের সিকিউরিটি চেক জমা দিতে হয়। ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এবং বাড়ি বা ফ্ল্যাটের মালিকের ভাড়ার ডকুমেন্ট জমা দিতে হয়। | 0 |
আমেরিকার পর এবারব্রিটেনও আফগানিস্তান থেকে সেনাদেরকে ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা ফেরত নেয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়ার পর ব্রিটিশ সরকার নিজেদের সেনা ফেরত নেয়ার কথা চিন্তা করছে। আফগানিস্তানে ব্রিটেনের প্রায় ৭৫০ জন সেনা রয়েছে এবং তারা সবাই মূলত মার্কিন সমর্থনের ওপর নির্ভর করে। আফগানিস্তানে যেভাবে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো রয়েছে সেভাবে ব্রিটেনের কোনো ঘাঁটি না থাকায় ব্রিটিশ সেনারা আফগানিস্তানে টিকতে পারবে না। আফগান অভিযানে এ পর্যন্ত ব্রিটেনের ৩ হাজার সাতশ কোটি পাউন্ড ও আমেরিকার ২.৪ ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বিপুল এই অর্থ ব্যয়ের বিপরীতে তাদের অর্জন কী-সে প্রশ্ন দেশ দুটির সাধারণ করদাতারা তুলতে শুরু করেছেন। যে তালেবানকে উৎখাত করার কথা বলে আমেরিকা ও ব্রিটেন আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালিয়েছিল এখন সেই তালেবানের শক্তিকে স্বীকার করে তাদের সঙ্গে চুক্তি করে সেনা ফেরত নিতে বাধ্য হচ্ছে আমেরিকা। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের শাজাহান খান সেতুর উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা।নিহত দুই শিক্ষার্থী হলো মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষার গ্রামের জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৭) এবং একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে নাঈম ফরাজী (১৮)। এরা দুজনই জালালপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই।পরিবার ও এলাকাবাসীর বরাতে সদর থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে 'শাজাহান খান সেতু'র দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে যাচ্ছিল জনি ও নাঈম। এ সময় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর জখম হয় তারা। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। রাত ১১টার দিকে সদর হাসপাতালে নাঈম ফরাজী ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জনি ফরাজীর মৃত্যু হয়। পরে মরদেহ নিহতদের বাড়িতে নিয়ে আসে স্বজনেরা। দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।এ বিষয়ে জালালপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল মাতব্বর বলেন, 'শিক্ষার্থী জনি ফরাজী নবম শ্রেণিতে মানবিক শাখার ছাত্র ও নাঈম একই বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এরা খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। তাদের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আর প্রত্যেক অভিভাবকের উচিত মোটরসাইকেল ব্যবহারে সন্তানদের সতর্ক রাখা। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর জন্যই এত বড় দুর্ঘটনা দেখতে হলো।'সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা আরও বলেন, 'রাতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার তাদের মরদেহ নিয়ে গেছে। প্রত্যেকের পরিবারের উচিত উঠতি বয়সী ছেলেমেয়েদের মোটরসাইকেল চালানোর বিষয়ে সাবধান করে দেওয়া।' | 6 |
একাত্তরের ১ আগস্ট মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে 'কনসার্ট ফর বাংলাদেশ'র স্মরণে ৬ মে শুক্রবার একই অডিটরিয়ামে 'গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট'-এ মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া কোন গান থাকবে না। দু'ঘন্টাব্যাপী এ কনসার্টে জর্জ হ্যারিসন কিংবা পন্ডিত রবিশংকরের স্বজনেরাও আসছেন না। তবে এই কনসার্টে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী কাদেরী কিবরিয়ার কণ্ঠে। কনসার্ট আয়োজনের সর্বশেষ পরিস্থিতির আলোকে গত ৪ মে বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কনসার্টের আয়োজক 'হাইটেক পার্ক কর্তৃপক্ষ'। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, এই কনসার্টের জন্যে বাংলাদেশ সরকার বরাদ্ধ করেছে ১০ কোটি টাকা। এর বাইরে স্পন্সর হিসেবে রয়েছে ওয়াল্টন, সিটি গ্রুপ, আবুল খায়ের স্টিল (একেএস), ইউনাইটেড গ্রুপ, বিকাশ, দারাজ এবং এডিএন। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে একমাত্র বিটিভি। প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, গরিব দেশসমূহের শিশুদের সাইবার নিরাপত্তায় সহায়তার তহবিল গঠনকল্পে এই কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। টিকিট বিক্রির হিসাব পাওয়ার পর তহবিলের পরিমাণও জানানো হবে সংবাদ সম্মেলন করেই। সংবাদ সম্মেলনের ভূমিকা বক্তব্যে এই কনসার্ট নিয়ে প্রবাসে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সেজন্য প্রতিমন্ত্রী বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে বলেন, নানাবিধ জটিলতায় কনসার্ট হচ্ছে কি হচ্ছে না- এমন একটি পরিস্থিতিতে আমরা আবর্তিত হচ্ছিলাম। এমনকি ঢাকার শিল্পী গোষ্ঠি 'চিরকুট'র সদস্যরাও দু'দিন আগে ভিসা পেয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিখ্যাত রকস্টার গ্রুপ জার্মানীর 'স্কোরপিনোস' বাংলাদেশ নিয়ে কোন গান গাইবে না। তাদেরকে আনা হয়েছে কনসার্টের প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের অভিপ্রায়ে। তবে চিরকুট বাংলাদেশ ভিত্তিক সঙ্গীত পরিবেশন করবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রবাসের বীর মুক্তিযোদ্ধা, প্রতিষ্ঠিত লেখক-সাহিত্যিক-সাংবাদিক-বিশিষ্টজনকে ফ্রি টিকেট দেয়া হচ্ছে। দলীয় লোকজনও পাচ্ছেন। ৪ মে পর্যন্ত টিকিট বিক্রি ও বিতরণ হয়েছে মাত্র ৪ হাজারের মত। অথচ ঐ অডিটরিয়ামের আসন ১৪ হাজারের বেশি। সংবাদ সম্মেলন থেকে কনসার্ট নিয়ে সীমাহীন নিরবতা কিংবা গোপনীয়তা অবলম্বন করায় প্রবাসীরা আগে কিছুই জানতে পারেননি। শেষ মুহূর্তে কনসার্টের বিস্তারিত তথ্য প্রকাশ করায় এমন নাজুক অবস্থা তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, কনসার্টের জন্যে একাধিক মন্ত্রী, এমপি এবং বেশ কয়েকজন কর্মকর্তা এসেছেন, তবে সে সংখ্যা কোনভাবে ২০ জনের বেশি হবে না। আরো কয়েকজন এসেছেন নিজ খরচে। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলেও মন্তব্য করেছেন জুনাইদ আহমেদ পলক। সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন কন্সাল জেনারেল ড. মুনিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর-২ এর এমপি নুরুল আমিন, সংসদ সদস্য অপরাজিত হক, হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি বিকর্ণ কুমার ঘোষ। অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের নেতা শেখ হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্বের বিভিন্ন দিক, বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ ধ্যান-ধারণার জন্যে সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। এক্ষেত্রে প্রবাসীদের অবিস্মরণীয় সহযোগিতার কথাও অকপটে স্বীকার করেন তিনি। পলক বলেন, এক সময়ে কৃষি নির্ভর অর্থনীতি এখন জ্ঞান-নির্ভর আর প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে পরিণত হওয়ায় বাংলাদেশ মধ্যম আয়ের দেশের গন্ডি পেরিয়ে উন্নত রাষ্ট্রে উন্নীত হবার স্বপ্ন দেখছে। বিডি-প্রতিদিন/শফিক | 4 |
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে বস্তি এলাকায় টিকাদান শুরু করেছে সরকার। আজ মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের টিকাদানের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। একদিনে ৩ লাখের বেশি বস্তিবাসীকে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। টিকা পেতে আগে থেকে নিবন্ধন করতে হচ্ছে না বস্তিবাসীকে। নির্ধারিত লাইনে দাঁড়ালেই তাৎক্ষণিকভাবে নিবন্ধন করে দেওয়া হচ্ছে টিকা। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বিভ্রান্তকর ও উল্টাপাল্টা কথাবার্তা না বলতে অনুরোধ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক সফরে এসে আজ সোমবার দুপুরে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অনুরোধ করেন। গত ২ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ একটি সভার আয়োজন করে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপির গঠনতন্ত্র মেনে তারেক রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়নি। বিএনপির মহাসচিব বলেন,গঠনতন্ত্র অনুযায়ীই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে আছেন। তারেক রহমান আগেও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। দলের মধ্য থেকেই তিনি ধারাবাহিকভাবে এই পদে এসেছেন। তিনি বিদেশে থেকেও সফলতার সঙ্গে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করছেন। তৃণমূল পর্যায়ে প্রতিটি নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ রেখেছেন। এখানে নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। দল তাঁর (তারেক রহমান) হাতে নেতৃত্ব দিয়েছে এবং তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে ,অসাধারণ সাংগঠনিক দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা অত্যন্ত আশাবাদী যে , অচিরেই দল সুসংগঠিত হবে এবং একটা আন্দোলন সৃষ্টি করতে পারব। যে আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী-ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব। ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জাফরুল্লাহ সাহেবের বয়স হয়ে গেছে।তিনি অত্যন্ত সম্মানিত লোক,জ্ঞানী-গুনি লোক। কিন্তু বয়স হয়ে গেলে মানুষ কিছু উল্টোপাল্টা কথা বলতেই পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে তা মন্তব্যটা যুক্তিসংগত না। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন,কথা বলছেন। কিন্তু তিনি একবারও ভাবছেন না,এসব কথা বললে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন কিছুটা ব্যাহত হবে। মির্জা ফখরুল বলেন, আমি তাঁকে(ডা.জাফরুল্লাহ) অনুরোধ জানাব, যে সমস্ত কথায় জনগণ বিভ্রান্ত হয় সেসব কথা যেন তিনি না বলেন। তারেক রহমানই হচ্ছে বিএনপির নেতা। তারেক রহমানই আমাদের সুসংগঠিত করছেন। পুরো দল তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গেছে। ডা. জাফরুল্লাহ চৌধুরীর এ বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন,বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছে। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ হলো তখন অনেকেই বলেছেন বিএনপি ধ্বংস হয়ে গেছে।কিন্তু বিএনপি ধ্বংস হয়নি। বিএনপি আবার খালেদা জিয়ার নেতৃত্বে আবার জেগে উঠেছে। গত ১২ বছর ধরে শুধু বিএনপি নয়, গোটা দেশে একটা বড় রাজনৈতিক সংকট-অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে আমাদের যে অর্জন ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও পরবর্তীতে নব্বইয়ের আন্দোলনের মধ্য দিয়ে যে গণতন্ত্র অর্জন করেছিলাম,এই পুরো বিষয়গুলো আওয়ামী লীগ ধ্বংস করছে। সে ক্ষেত্রে বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে সংকটের সামনে আছে। এ সময়ে আমাদের দলের বড় যে সংকট সৃষ্টি হয়েছে, তা হলো দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে নির্বাসিত করা হয়েছে। আলাপ কলে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন,অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম,জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন। | 9 |
ইউরোপের মতো পরিস্থিতি এশিয়া বা আমাদের দেশে হয়নি বলে যারা কোনো প্রয়োজন ছাড়াবাইরেবের হচ্ছেন অথবা অফিস, স্কুল কিছুদিনের মধ্যে খুলে যাবে ভাবছেন, তাদের জন্য নিচের এই পরিসংখ্যান- যুক্তরাষ্ট্র: দেশটিতে প্রথম কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় ১ জানুয়ারি। ১ ফেব্রুয়ারি শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৭ জনে। একমাসের ব্যবধানে ১ মার্চ শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৪ জনে। এরপর আরও একমাসের ব্যবধানে ১ এপ্রিল শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজারে। ইতালি:গত৩১ জানুয়ারি ইতালিতে ২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর ২৯ ফেব্রুয়ারি শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ১০০ জনে। আর৩১ মার্চ করোনা পজেটিভ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫ হাজার ৮০০ জনে। স্পেন:গত১ ফেব্রুয়ারি স্পেনে প্রথম কারো দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়। ১ মার্চ সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৮৪ জনে। আর৩১ মার্চ তা বেড়ে দাঁড়ায় ৯৬ হাজারে। যুক্তরাজ্য: গত৩১ জানুয়ারি যুক্তরাজ্যে মাত্র ২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছিল, যা ১ মার্চ দাঁড়ায় ৩৬ জনে। আর ৩১ মার্চ যুক্তরাজ্যে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫ হাজার ৫০০ জনে। জার্মানি: গত২৭ জানুয়ারি জার্মানিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর২৭ ফেব্রয়ারি শনাক্তের সংখ্যা বেড়ে হয় ৪৬ জন। ২৭ মার্চ এ সংখ্যা বেড়ে দাঁড়ায়৫১ হাজারে। আর৩১ মার্চ দেশটিতে মোট ৭১ হাজার ৮০০ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। ফ্রান্স: গত২৪ জানুয়ারি ফ্রান্সে মাত্র ২ জনের দেহে করোনার সংক্রমণ ছিল। ২৪ ফেব্রুয়ারি১২ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ২৪ মার্চ ২২ হাজার ৬০০ জনের দেহে কভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়। আর ৩১ মার্চ শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায়৫২ হাজার ৮০০ জনে। ভারত: আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে গত ৩০ জানুয়ারি প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর২৯ ফেব্রুয়ারি শনাক্ত হওয়া রোগী বেড়ে দাঁড়ায় ৩ জনে। আর৩১ মার্চ সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪০০ জনে। পাকিস্তান: দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানে গত ২৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল দুইজন।২৬ মার্চ সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১ হাজার ২০০ জন। আর৩১ মার্চ এই সংখ্যা বেড়ে ১ হাজার ৯০০ জনে দাঁড়ায়। এখন বাংলাদেশে আক্রান্ত সংখ্যা ৭০। প্রথম শনাক্ত হয়েছিল ৮ মার্চ, এখনো ১ মাস হয়নি । যেখানে অনেক দেশে ১ মাসে এতো বেশি ছিল না, তারপর কি হয়েছে সেটা ওপরের সংখ্যাগুলোর দিকে তাকালেই বোঝা যায়- প্রায় সব দেশেই দুই মাস পর মহামারি রূপ নিয়েছে। এই দেশে মহামারি রূপ নিলে কী হবে সেটা আলাদা করে বলার কিছু নেই। তখন আর ঘরে থেকেও লাভ হবে না।আমরা দেশের, পরিবারের এবং নিজের স্বার্থে ঘরে থাকি এবং সব নির্দেশনা মেনে চলি। এটাই এখন একমাত্র পথ এই ভাইরাসকে মোকাবেলা করার। | 6 |
ক্রিকেটের নতুন সংস্করণ 'দ্য হান্ড্রেড' থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কেন উইলিয়ামসনও। চোটে পড়ায় ইংল্যান্ডে হতে যাওয়া এই টুর্নামেন্টে দেখা যাবে না কিউই অধিনায়ককে। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কথা ছিল তাঁর।উইলিয়ামসন অবশ্য টুর্নামেন্টটি খেলতে চেয়েছিলেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেও তাঁর সিদ্ধান্ত ছিল দ্য হান্ড্রেড খেলতে ফাইনালের পরও ইংল্যান্ডে থেকে যাবেন। ফাইনালের পর পুরোনো কনুইয়ের চোট তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত দ্য হান্ড্রেড থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরে গেছেন উইলিয়ামসন।গত ছয় মাস কনুইয়ের চোট ভোগাচ্ছে উইলিয়ামসনকে। এই চোটে পড়ে গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয়নি তাঁর। খেলতে পারেননি আইপিএলের শুরুর দিকের ম্যাচও। চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি। পুরোনো চোট মাথায় রেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন দ্য হান্ড্রেডে খেলবেন না। তাঁর জায়গায় ফিন অ্যালেনকে দলে নিয়েছে বার্মিংহাম। অ্যালেন টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাংকশায়ারের হয়ে খেলছেন।আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকায় টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তান পেসারেরও বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কথা ছিল। কিন্তু দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সময় পাকিস্তানের ওয়েস্ট সিরিজ সফর থাকবে। ১০০ বলের টুর্নামেন্ট থেকে তাই নাম প্রত্যাহার করে নিয়েছেন আফ্রিদি।আন্তর্জাতিক ম্যাচ থাকায় এর আগে দ্য হান্ড্রেড থেকে নাম প্রত্যাহার করেছেন অ্যাডাম জাম্পা, কাইরন পোলার্ড ও ডেভিড ওয়ার্নার। পোলার্ডের বদলি হিসেবে গ্লেন ফিলিপস আর নাথান কোল্টার নাইলের জায়গায় যোগ দিতে পারেন ওয়াহাব রিয়াজ। | 12 |
করোনাভাইরাস থেকে মুক্তি মিললো মাশরাফি বিন মুর্তজার। দ্বিতীয় দফায় পরীক্ষার ফল 'পজিটিভ' আসার পর আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাতে কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠার সুখবর দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে তার স্ত্রী সুমনা হক সুমি এখনও করোনা 'পজিটিভ'। ফেসবুকে করোনামুক্তির কথা জানিয়ে মাশরাফি বেলেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনা ভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি। বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন। | 12 |
'বাবা, আমি কি আর হাঁটতে পারব না।' বাবার উদ্দেশে ছোট্ট নুসরাতের প্রশ্ন। ডান পায়ের গোড়ালি থেকে পাতার পুরোটাই সাদা ব্যান্ডেজে মোড়ানো। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের একটি বেডে নির্বাক শুয়ে আছে নুসরাত জাহান ইশাত। কিছুক্ষণ পরপর সেই নীরবতা ভাঙছে ব্যথার গোঙানিতে। দুই পাশ থেকে বাবা-মা সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। কিন্তু ব্যথার সঙ্গে ছোট্ট শরীর টিকতে পারছে কোথায়? তার প্রশ্নের সামনে বাবা-মায়ের অপ্রস্তুত ও অসহায়বোধ ছাড়া আর কী করার আছে?নুসরাত চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আজ রোববার দুপুর ১২টায় স্কুল থেকে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাক তার ডান পায়ের পাতার ওপর দিয়ে চলে যায়। এতে তার পায়ের গোড়ালি থেকে আঙুল পর্যন্ত থেঁতলে গেছে। এখন পায়ের নিম্নাংশ হারানোর শঙ্কায় আছে মেয়েটি।নুসরাতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, নুসরাতের বাসা বায়েজিদ বোস্তামীর কুঞ্জছায়া আবাসিক এলাকায়। টেক্সটাইল এলাকায় সড়ক পার হওয়ার সময় সে দুর্ঘটনায় পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাক ও ট্রাকচালককে আটক করেছে পুলিশ।রোববার বেলা দেড়টার দিকে হাসপাতালে কথা হয় নুসরাতের সঙ্গে। সে বলে, 'রাস্তা পার হওয়ার জন্য এক পাশেই দাঁড়িয়ে ছিলাম। পরে এক নারী রাস্তা পারাপারে সহযোগিতা করতে বললে তাঁর হাত ধরি। এমন সময় হঠাৎ ট্রাকটি এসে তার পায়ের ওপর চাপা দিয়ে চলে যায়। এখন পায়ে খুব যন্ত্রণা হচ্ছে।' রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেয়েকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান বাবা মোহাম্মদ রিয়াজ। ট্রাফিক পুলিশের উত্তর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত তিনি। মেয়ের দুর্ঘটনার আকস্মিকতায় রিয়াজও বেশ ঘাবড়ে গেছেন। সন্ধ্যায় তিনি আজকের পত্রিকাকে বলেন, 'মেয়ের পায়ের অবস্থা খুবই খারাপ। পুরোটাই থেঁতলে গেছে। এখন অস্ত্রোপচার করাতে হবে। এরপর জানতে পারব পরবর্তী পদক্ষেপ কী হবে।'রিয়াজ বলেন, 'এই ঘটনার বিচার চাই। আগে মেয়েকে সুস্থ করে তুলি। এরপর দোষী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।'বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক বশির গাজী আজকের পত্রিকাকে বলেন, 'আহত মেয়েটি যেন সঠিক চিকিৎসা পায়, আমরা আগে সেটি নিশ্চিত করেছি। ট্রাকচালককে আমরা নিজেদের হেফাজতে রেখেছি। আহতের বাবা আইনগত ব্যবস্থা নিলে পরবর্তী ব্যবস্থা নেব।' | 6 |
বাড়ি থেকে অফিস যেতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ব্যবহার করতেন হেলিকপ্টার। তাঁর তিন বছর আট মাসের শাসনামলে এর জন্য পাকিস্তান সরকারের খরচ হয়েছে ৫৫ কোটি পাকিস্তানি রুপি বা সাড়ে ২৫ কোটি টাকা। গতকাল বুধবার পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এমনটি জানিয়েছেন।পাকিস্তানের সামা টিভির প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বানি গালার বাড়ি থেকে সচিবালয়ে যাওয়ার জন্য সব সময় হেলিকপ্টার ব্যবহার করতেন। এ সময় হেলিকপ্টারের জ্বালানিতেই ওই অর্থ খরচ হয়।তবে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বর্তমান অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলের দাবি প্রত্যাখ্যান করেছেন। ফাওয়াদ চৌধুরীর দাবি, ইমরান খানের যাতায়াতের খরচ প্রতি কিলোমিটারে ছিল মাত্র ৫৫ টাকা। তবে ইসমাইল জানিয়েছেন, তাঁর বক্তব্যকে সমর্থন করার মতো দলিল-প্রমাণ রয়েছে।পাকিস্তানের অর্থমন্ত্রী আরও জানান, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার বিদ্যুৎ খাতের জন্য একটি বিশাল ঋণ নিয়েছে। এ ছাড়া প্রাকৃতিক গ্যাস খাতে পাকিস্তান সরকারের ৪০০ কোটি পাকিস্তানি রুপি ঋণ নিয়েছে।এরই মধ্যে ইমরান খান সরকারের মেয়াদের শেষের দিকে প্রতি মাসে জ্বালানি তেলের জন্য ১৫০ বিলিয়ন পাকিস্তানি রুপি ভর্তুকি দেওয়া হতো। এটি পাকিস্তানের বর্তমান সরকারের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরপরই ইমরান খান অফিসে যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করার জন্য সমালোচনার সম্মুখীন হন।পাকিস্তানসম্পর্কিত পড়ুন:অবিলম্বে নির্বাচন চান ইমরান খানএকযোগে পদত্যাগের ঘোষণা ইমরানের দলের এমপিদেরপাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন সোমবারপাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী কে এই শাহবাজ শরিফপ্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে নিজ বাড়িতে ইমরান খানইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি চলছেইমরানের ভাগ্য নির্ধারণী অধিবেশন আবারও মুলতবি | 3 |
নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতকে বেসরকারি খাতে ইজারা দিতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এর প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চট্টগ্রাম শহরের ভেতরে নগরবাসীর বিনোদনের জন্য এই ধরনের উন্মুক্ত স্থান আর নেই। | 6 |
কাজ শেষে গাড়িতে করে বাসায় ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোঃ ইয়ামিন (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইয়ামিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের বালুধুম গ্রামের কৃষক আবুল বাশার মিঝির ছেলে। দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন বেপারী বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইয়ামিনের মৃত্যুর সংবাদ শুনেছি। তার লাশ দেশে আনার জন্য সকল ধরণের চেষ্টা ও সহযোগীতা করা হবে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 4 |
ঢাকা বিশ্ববিদ্যালয় হাইকোর্ট মোড় এলাকায় ওয়াসার বালির ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল হাসান। আটকৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আল আমিন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের জুবায়ের আহমেদ শান্ত। জানা যায়, শনিবার ভোরে ঢাকা ওয়াসার বালিভর্তি একটি ট্রাক দয়াগঞ্জ থেকে শাহবাগ আসার পথে হাইকোট মোড়ে অকেজো হয়ে যায়। ট্রাকটি রাস্তার এক পাশে পার্কিং করা ছিলো। এমন সময় ওই দুই শিক্ষার্থী এসে ট্রাকচালকের কাছে কাগজপত্র দেখতে চান এবং দশ হাজার টাকা দাবি করেন। এ সময় ওই চালককে মারধরও করেন তারা। পরে ট্রাকের সুপারভাইজার সোহেল সেখানে আসলে তাকে মারধর করে তার মোবাইল থেকে রকেটের মাধ্যমে প্রায় দুই হাজার টাকা ছিনতাই করেন ওই দুই শিক্ষার্থী। পরে টহলরত পুলিশ এসে ভুক্তভোগীদের উদ্ধার করেন। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বলেন, ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছিল। তাদের কোর্টে চালান করে দেওয়া হয়েছে। এদিকে, অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। বিডি-প্রতিদিন/মাহবুব | 1 |
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ উপভোগ করেছে ক্রিকেটপ্রেমীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পচেফস্ট্রমে শরিফুল-শামিমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ২১১ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড। কিউইদের ২১২ রানের জবাবে টাইগার যুবারা ৪৪.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে। ফলে ৬ উইকেটের সহজ জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে আকবররা। আগামী ৯ ফ্রেবুয়ারি ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে বাংলাদেশ। কিউইদের দেয়া সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শুরুটা অবশ্য ভালো হয়নি। ওপেনিং জুটিতে ২৩ রান তুলে সাজঘরে ফেরেন তানজিদ হাসান। ষষ্ঠ ওভারে আউট হওয়ার আগে তিনি করেন ৩ রান। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। দলীয় ৩২ রানে ফিরে যান তিনি। পারভেজ করেন ১৪ রান। তবে শুরু ধাক্কা সামলে লড়াই শুরু করেন মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়। তবে ব্যাক্তিগত ৪০ রানে তৌহিদ হৃদয় আউট হলেও উইকেট কামড়ে ক্রিজে লড়াই করেন মাহমুদুল হাসান জয়। তিনি সাজঘরে ফেরার আগে বাংলাদেশ দলকে জয়ে ভিত গড়ে দেন। মাহমুদুল হাসান জয় ১২৭ বলে ১০০ রান করেন। এর আগে টস জিতে কিউই যুবাদের ব্যাটিংয়ের পাঠায় বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। অধিনায়কের এমন সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করতে শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। অফস্পিনার শামীম হোসেন বল হাতে নিয়েই পান সাফল্য। তার ওভারের পঞ্চম ডেলিভারিতে প্রথম স্লিপে তানজিদ হাসানের ক্যাচ হন ওপেনার রিস মারিও। প্রথম ১০ ওভারে ১ উইকেট খুইয়ে কিউই যুবারা করে ২৬ রান। তারা দ্বিতীয় উইকেটটিও হারায় বাংলাদেশের ঘূর্ণি ফাঁদে পড়ে। এবার ওলি হোয়াইটকে (১৮) উইকেটরক্ষক আকবরের ক্যাচ বানান বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। ২১তম ওভারে এসে আরও একটি উইকেট তুলে নেন শামীম হোসেন। দেখেশুনে খেলতে থাকা ফারগুস লেলম্যানকে বোকা বানিয়ে শর্ট মিডউইকেটে দুর্দান্ত এক ক্যাচ নেন জয়। অধিনায়ক জেসে টাসকফ ব্যাক্তিগত ১০ রানে আউট হলে দলীয় ৭৪ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। তবে পঞ্চম উইকেটে দলকে বিপদ থেকে উদ্ধার করেন নিকোল লিডস্টোন আর বেকহ্যাম হুইলার গ্রিনল। উইকেট কামড়ে ক্রিজে লড়াই করছিল তারা দুজন। এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। তিনি লিডস্টোনকে এলবি ডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান। আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিতে দেরি করেননি। ব্যক্তিগত ১ রানে কুইন সানডেকে বোল্ড করেন হাসান মুরাদ। এরপর শরিফুলের কাটারে বোল্ড হন ক্রিশ্চিয়ান ক্লার্ক। তবে এত চাপের মধ্যেও বেকহ্যাম হুইলার দুর্দান্ত খেলে হাফসেঞ্চুরি করেন। তিনি ৮৩ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৭৫ রানে। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট শিকার করেন পেসার শরিফুল ইসলাম। দুটি করে উইকেট নেন দুই স্পিনার-হাসান মুরাদ আর শামীম | 12 |
ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফেরা স্বাচ্ছন্দ্যের করতে ফেরি রুটে দৌলতদিয়া ঘাট ব্যবহারের অনুরোধ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অনুরোধ করেন তিনি। 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মানুষ সচেতন হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়িত্বরত অন্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। নৌপথে ঢাকামুখী ফেরাটাও স্বাচ্ছন্দ্যে হবে বলে আশা করি। ফেরি রুটে দৌলতদিয়া ঘাট ব্যবহার করার অনুরোধ করছি। কালবৈশাখী ঝড়সহ অন্যান্য ঝড় জলোচ্ছ্বাসে আবহাওয়ার সিগন্যাল মেনে চলতে হবে।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 9 |
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া ফেলোশিপ পেয়েছেন দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক সাজিদা ইসলাম পারুল। সোমবার অধিদপ্তরের সভাকক্ষে পারুলসহ নির্বাচিত ১৫ জনের প্রত্যেকের হাতে এই ফেলোশিপ বাবদ এক লাখ টাকার চেক তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে এ মিডিয়া ফেলোশিপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। ফেলোশিপপ্রাপ্ত অন্যরা হলেন- প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মানসুরা হোসাইন, ডেইলি স্টারের স্টাফ করেসপনডেন্ট মওদুদ আহম্মেদ সুজন, ভোরের কাগজের মরিয়ম মনি সেঁজুতি, দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক মামুন আবদুল্লাহ, বেসরকারি টেলিভিশন আরটিভির স্টাফ রিপোর্টার আল আমিন খান, একাত্তর টিভির স্পেশাল করেসপনডেন্ট নাজনীন আক্তার মুন্নী, মোহনা টিভির রিপোর্টার নাজনীন আক্তার লাকি, চ্যানেল আইয়ের স্পেশাল করেসপনডেন্ট জান্নাতুল বারী কেকা, লাইভ টিভির সম্পাদক আনোয়ার হক, ঢাকা ট্রিবিউনের রিপোর্টার বিলকিস ইরানি, সামহোয়্যার ব্লগ ডটনেটের ব্লগার এনায়েত হায়দার শাওন, সংবাদের কার্টুনিস্ট মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও উন্মাদের কার্টুনিস্ট আরিফ ইকবাল। নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, স্বাস্থ্য খাতে ১০ বছরে ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রাইমারি স্বাস্থ্যসেবা এখন পাশের কয়েকটি দেশের তুলনায় অনেক ভালো। এখন মানুষের গড় আয়ু ৭২ বছর। এভাবে কাজ করতে পারলে আমেরিকাকে ধরা খুব কঠিন নয়। তিনি আরও বলেন, 'ওষুধ তৈরিতে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে। আগামী সপ্তাহে সাড়ে চার হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। অল্প লোক দিয়ে আমরা ভালো সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সব করা সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে।' পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। প্রসঙ্গত, চলতি বছর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (আইইএম) ড. আশরাফুন্নেছা নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের আইইএম ইউনিটের আইইসি অপারেশনাল প্ল্যানের ২০১৮-১৯ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা, শিশু ও নবজাতক স্বাস্থ্য এবং জনসংখ্যা ইস্যুবিষয়ক লেখালেখি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন, সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের মধ্যে এ ফেলোশিপ (তিন মাসের) দেওয়া হয়। | 6 |
বরিশালে মিন্টু চন্দ্র শীল (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মিন্টু চন্দ্র শীলের মা অঞ্জলী রানী শীল শনিবার নগরীর কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মিন্টু কাউনিয়া থানার ভাটিখানা আবগারী এলাকার জিতেন্দ্র নাথ শীলের ছেলে। জিডি সূত্রে জানা যায়, মিন্টু চন্দ্র শীল নগরীর বিভিন্ন এলাকায় ভ্যান গাড়িতে করে কাঁচামালের ব্যবসা করেন। ২০ নভেম্বর রাত ৯টার দিকে চুল কাটানোর কথা বলে তিনি বাসা থেকে বের হন। কিন্তুরাতে বাসায় না ফেরায় তার মুঠোফোনে কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, এক যুবকের নিখোঁজের ঘটনায় থানায় দায়ের হওয়া জিডির তদন্ত চলছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
১৯৬৯ সালে উপন্যাসটা লিখতে শুরু করেছিলেন আখতারুজ্জামান ইলিয়াস। কিছুটা লিখে রেখে দিয়েছিলেন। ১৯৭৫ সালে লিখেছিলেন তার বড় একটা অংশ। 'সংবাদ' পত্রিকা ধারাবাহিকভাবে সেই উপন্যাস ছাপা শুরু করেছিল 'চিলেকোঠায়' নামে। উপন্যাস হিসেবে যেটা পরে বের হয়, তাতে প্রথমে ছিল একটা স্বপ্ন। কিন্তু পত্রিকায় বের হওয়ার সময় তালেব নামের একটি ছেলের আত্মহত্যা দিয়ে শুরু হয়েছিল উপন্যাসটি। আবার উপন্যাস হয়ে বের হওয়ার সময় দেখা যায়, সে তালেব আত্মহত্যা করেনি, গুলি খেয়ে মরেছে। তরতর করে এগিয়ে যাচ্ছিল উপন্যাসটা।গোল বাধল ইতিহাসের পালাবদলের সময়টায়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষমতায় এল খন্দকার মোশতাক গং। নতুন যে সরকার এসেছে, সেটি ছিল পাকিস্তানপন্থী। এ রকম ধারণার কারণে সংবাদ উপন্যাসটি নিয়ে বিপদে পড়ল। ইলিয়াস তাঁর উপন্যাসে পাকিস্তান নিয়ে অনেক ঠাট্টা করেছেন। একজন বেসিক ডেমোক্র্যাট বা মৌলিক গণতন্ত্রীকে উপন্যাসের চরিত্র করেছেন রহমতুল্লাহ নামে। সে মাঝে মাঝে জিন্নাহ টুপি পরত। সংবাদ যখন সেটা ছাপল, তখন বেসিক ডেমোক্র্যাট, পাকিস্তান, জিন্নাহ শব্দগুলো বেমালুমভাবে বাদ দিয়ে দিল।প্রতিবাদ করলেন ইলিয়াস। না জানিয়ে লেখকের উপন্যাস থেকে শব্দ বাদ দেওয়ার তো কোনো যুক্তি নেই। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই পরিবর্তনগুলো না করে উপন্যাসটি ছাপতে পারবে না বলে জানিয়ে দিল সংবাদ। আর এক কিস্তি ছেপে ছাপা বন্ধ করে দিল তারা। ইলিয়াস বললেন, 'পাঠকেরা ভাববে, এটা লেখকের দায়িত্বহীনতা। আপনারা যে ছাপতে পারছেন না, সেটা পাঠককে জানিয়ে দিন।'সংবাদ সেটা লিখে দিয়েছিল।এরপর আবার অনেক দিন লেখা বন্ধ ছিল। পরে সাপ্তাহিক রোববারে পুনরায় ছাপা শুরু হলো উপন্যাসটি। রফিক আজাদ খুব সহযোগিতা করলেন। বই হিসেবে যখন বের হলো, তখন সার্কাস্টিক করে উপন্যাসটির নাম রাখা হলো 'চিলেকোঠার সেপাই'। ইউনিভার্সিটি প্রেস থেকে সে বই প্রকাশ করার ক্ষেত্রে সহযোগিতা করেন নাইম হাসান।সূত্র: শাহাদুজ্জামান, কথাপরম্পরা, পৃষ্ঠা ৯৮-৯৯ | 6 |
বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'মুখ ও মুখোশ'। প্রথম চলচ্চিত্র মুক্তির প্রায় ১৩ বছর পরে 'বিন্দু থেকে বৃত্ত' নামে চলচ্চিত্রের কাজ শুরু হয়েছিল। এটিই এদেশের প্রথম নারী চিত্রনির্মাতা নির্মিত চলচ্চিত্র। সেই নারী হলেন রেবেকা। তিনি বেঁচে নেই। ২০০৬ সালে মারা যান এই চিত্রনির্মাতা ও অভিনেত্রী।রেবেকার প্রকৃত নাম মনজন আরা বেগম। ১৯৭০ সালে 'বিন্দু থেকে বৃত্ত' পরিচালনা করলেন তিনি। নিজেকে কখনো শুধু নারী হিসেবে ভাবেননি। মানুষ হিসেবেই ভেবেছেন। মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শে করেছেন রাজনীতি। তিনি আমাদের গর্ব। সত্তরের দশকে নারীর চলার পথ একবারেই মসৃণ ছিল না। তখন যে নারীরা চলচ্চিত্রে আসতেন, তাঁদের ভিন্ন চোখে দেখা হতো। রেবেকা সেই সময় নির্মাণ করলেন একটি নিরীক্ষাধর্মী চলচ্চিত্র।নারী পরিচালক হিসেবে আমার কাছে রেবেকা একটি অনুপ্রেরণার নাম। আর তাই আমার তথ্যচিত্রের বিষয় হিসেবে আমি রেবেকাকেই বেছে নিলাম। কারণ আমি মনে করি নারী নির্মাতাদের পথিকৃৎ হিসেবে তাঁর জীবনসংগ্রাম, চলচ্চিত্র নির্মাণ ও সেই সময় চলচ্চিত্র অঙ্গনে তাঁর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। আমার প্রামাণ্যচিত্রটির নাম 'বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান'। এই নামটি বেছে নেওয়ার কারণ রেবেকা পরিচালিত চলচ্চিত্রটিকে সম্মান জানানো। অন্যদিকে বকুল ছিল রেবেকার পারিবারিক ডাক নাম। এই দুটিকে সমন্বয় করে নামটি রেখেছি।'বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান' তথ্যচিত্রটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণের অনুদানে নির্মিত হচ্ছে। সিনেমাটি প্রায় নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। আর মাস দুয়েকের মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি। তথ্যচিত্রটিতে আমি রেবেকার ব্যক্তিগত জীবন, তাঁর চলচ্চিত্র জীবন এবং শিল্পসত্তাকে তুলে ধরর চেষ্টা করেছি।রেবেকার জীবন সেই সময়কার খুব সাধারণ একটা গ্রামের জমিদার বাড়ির মেয়ের তুলনায় একটু ভিন্ন ছিল। গান্ধীর আদর্শে, স্বদেশি আন্দোলনের আবহে বড় হয়ে নিজের দেশ, নিজের সত্তা সম্পর্কে একজন সচেতন মানুষ হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুললেন, দেশের প্রথম নারী নির্মাতা হিসেবে কীভাবে আত্মপ্রকাশ করলেন এবং তারপর থেকে তাঁর জীবনের রাজনৈতিক ভাবনা, তাঁর অভিনয় জীবন, তাঁর পারিবারিক জীবন, সবকিছুই তুলে ধরা হবে প্রামাণ্যচিত্রটিতে। পুরোটাই স্ট্রাগল। রেবেকা বেঁচে নেই। তাঁর সিনেমাটি নেই। ১৯৭১ সালে পুড়ে যায় 'বিন্দু থেকে বৃত্ত'। সিনেমার সঙ্গে যুক্ত শুধু সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনেত্রী আতিয়া বেঁচে আছেন। আর রয়েছেন চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। তিনি 'বিন্দু থেকে বৃত্ত'র টিম মেম্বার ছিলেন। দুজনেই অসুস্থ। তারপরও তাঁরা ইন্টারভিউ দিয়েছেন। পুরো চলচ্চিত্রটা আমি যেন দেখতে পারছি। এটা আমার জন্য বিরাট পাওয়া। তা ছাড়া ছবির গানটি গেয়ে শুনিয়েছেন রেবেকার মেয়ে মোনালিসা তুলি ও অভিনেত্রী আতিয়া। গানটি তখন রেকর্ড করা হয়নি, আমি আবার রি-রেকর্ডিং করব। গেয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ। আতিয়া প্রায় চল্লিশ বছর পর ক্যামেরার সামনে এসেছেন।এ ছাড়া বিখ্যাত চলচ্চিত্র পরিচালক হারুনর রশীদ এবং চলচ্চিত্র গবেষক অনুপম হায়াতের ইন্টারভিউ নেওয়া হয়েছে। এগুলো ইতিহাস হয়ে থাকবে। মনে হচ্ছে রেবেকাকেই যেন পুনর্নির্মাণ করছি আমি।তাঁর পারিবারিক জীবন নিয়ে কথা বলেছেন তাঁর ছেলে, মেয়ে এবং তাঁর ভাইয়েরা। তাঁর বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে। তাঁর হাতের করা ভাস্কর্যগুলো আমি নান্দনিকভাবে ধারণ করার চেষ্টা করেছি।আজ নারী দিবসে বলতে চাই প্রতিবন্ধকতা তো সব কাজেই আছে। রেবেকা '৭০ সালে সেই প্রতিবন্ধকতা পার করেছেন। আমি তেমন কোনো প্রতিবন্ধকতার শিকার হইনি। তরুণ মেয়ে নির্মার্তাদের প্রতি আমার এটাই বলার থকবে, চলচ্চিত্র এখন অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, কাজেই মেয়েরা চাইলেই এখন পরিচালনা ছাড়াও ক্যামেরার পেছনে আরও অনেক কাজ করতে পারেন।অনুলিখন: মীর রাকিব হাসান। | 2 |
ইসলামপুর উপজেলায় হঠাৎ করেই কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এসব দ্রব্যাদির মূল্য দ্বিগুণ হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষেরা বাজারে কাঁচা মরিচ এবং পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছে।যেখানে এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৩০ থেকে ৩৫ টাকায় আর কাঁচা মরিচ বিক্রি হতো ৫০ থেকে ৬০ টাকায়। আর খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৪০ থেকে ৪২ টাকায়। কাঁচা মরিচ বিক্রি হতো ৭০ থেকে ৮০ টাকায়। এখন উপজেলার বিভিন্ন খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা দরে আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকায়। সেই সঙ্গে মুরগির দামও বেড়েছে। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় একই চিত্র। ক্রেতারা খানিকটা নিরুপায় হয়েই কিনছেন এসব নিত্য প্রয়োজনীয় পণ্য। অনেকে পেঁয়াজ ও মরিচ কিনতে এসে শূন্য হাতে বাড়ি ফিরছেন। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানিয়েছেন স্বল্প আয়ের মানুষেরা।পৌর বাজারে আসা ক্রেতা আকবর আলী বলেন, গত সপ্তাহে যে মূল্যে কাঁচা মরিচ কিনেছি, এখন দেখি তার দ্বিগুণ। কিন্তু আমাদের আয় আগের মতই স্থির রয়েছে। তাই বাধ্য হয়েই ফিরে যেতে হচ্ছে। প্রশাসনের বাজার তদারকি করা প্রয়োজন।উপজেলার গাইবান্ধা ইউনিয়নের গাইবান্ধা মোবারকগঞ্জ বাজারে বাজার করতে আসা নাপিতেরচর সরকারপাড়া গ্রামে কৃষক বেলাল, মিজান, আজমলসহ অনেকই বলেন, আগের হাটে মরিচ-পেঁয়াজ যে টাকা দিয়ে কিনেছি। এখন দাম দ্বিগুণ বৃদ্ধি হয়েছে।দাম বৃদ্ধি প্রসঙ্গে পৌর বাজারের কাঁচামালের খুচরা বিক্রেতা হাবিব মিয়া বলেন, 'আড়তদারদের কাছ থেকে কয়েক দিন আগে পেঁয়াজ-মরিচ যে দামে কিনেছি, এখন তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই।'কাঁচামালের পাইকারি বিক্রেতা ফরিদ উদ্দিন বলেন, পাইকারি বাজার থেকে মরিচ-পেঁয়াজ বেশি দামে কিনতে হচ্ছে, এ জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমদানি কম হচ্ছে, এ জন্য দাম বেড়ে গেছে। আর দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের উপজেলায় পণ্য আসতে পরিবহন ভাড়া কিছুটা বেশি। তাই সকল কিছু মিলিয়েই দামটা বেড়ে যাচ্ছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান বলেন, 'বাজার তদারকি করার জন্য ইতিমধ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। মরিচ-পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করা হবে। যদি কেউ দাম বেশি নেয়, তবে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।' | 6 |
চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সার্বিক বিষয় জরিপে জয়পুরহাটের পাঁচবিবির মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন দেশসেরার তালিকায় জায়গা পেয়েছে। স্বাস্থ্য বিভাগের এ মাসের জরিপে দেশে ৪৮২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সমান (৭৬.৬৪) নম্বর পেয়ে মহিপুরসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে প্রথম স্থান অর্জন করে। মহিপুর সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যৌথভাবে প্রথম হলেও, রাজশাহী বিভাগে এককভাবে প্রথম। এর আগে এ কমপ্লেক্সটি ২৮৩তম এবং সর্বশেষ ১৩৩তম অবস্থানে ছিল।সফলতার তথ্য অনুসন্ধানে ৫০ শয্যার এ হাসপাতালের রেজিস্টারে দেখা যায়, আগে গড়ে প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগী ভর্তি থাকতেন। জরুরি ও বহির্বিভাগে প্রতিদিন সর্বোচ্চ ২০০ রোগী প্রাথমিক সেবা নিতেন। পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে অনেক রোগী অন্যত্র চলে যেতেন।এখন হাসপাতালের জরুরি, বহির্বিভাগ ও ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার জন্য বাইরে থেকে কোনো ওষুধ কিনতে হয় না। রোগীদের চিকিৎসার জন্য এখন হাসপাতাল থেকেই সব প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এসব কারণে এখন গড়ে প্রতিদিন ১২০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন। জরুরি ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ রোগী প্রাথমিক চিকিৎসা নিতে আসেন।সেবা নিতে আসা উপজেলার গলাকাটার মকলেছ বলেন, 'ভ্যান থেকে পড়ে আমার পা মচকে যায়। অনেক ওষুধ খেয়েছি, ভালো হয় না। ডাক্তার দেখে বলে প্লাস্টার করতে হবে। এতে সব মিলে ৭ হাজার টাকা প্রয়োজন। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাব। পরে এ হাসপাতালে ডাক্তার দেখিয়ে ওষুধের দোকান থেকে ২১০ টাকায় তিনটা প্লাস্টার কিনে ডাক্তারকে দেই।'হাসপাতালের চিকিৎসক, নার্স ও অফিস কর্মচারীদের সার্বিক সহযোগিতায় এমন সফলতার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাধারণত গ্রামের অভাবী ও গরিব মানুষেরাই বেশি আসেন। তাঁরা তেমন জটিল রোগ নিয়ে নয়, সাধারণত মাথাব্যথা, সর্দি-জ্বর, কাশি, আমাশয় ইত্যাদি কারণেই আসেন। প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দিলে এসব রোগ সারানো যায়। এ পেশায় থেকে প্রতিনিয়ত তাঁদের সেবা দিতে চান তিনি। | 6 |
৭৩ বছর বয়সী প্রিন্স চার্লসের করোনার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বৃহস্পতিবার সকালে। তবে করোনার কোনো উপসর্গ তার শরীরে ছিল না। দ্বিতীয় বারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রিন্স চার্লসের। করোনা শনাক্ত হওয়ার পর তিনি আইসোলেশনে আছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রিন্স চার্লসের দপ্তরের পক্ষ থেকে তার করোনা শনাক্তের বিষয়টি জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ৭৩ বছর বয়সী প্রিন্স চার্লসের করোনার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে করোনার কোনো উপসর্গ তার শরীরে ছিল না। প্রিন্স চার্লসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে, ২০২০ সালের মার্চে তার প্রথমবার করোনা শনাক্ত হয়। তখন তার মৃদু উপসর্গ ছিল। ব্রিটিশ মিউজিয়ামে একটি আয়োজনে বুধবার সন্ধ্যায় যোগ দিয়েছিলেন প্রিন্স চার্লস। সেখানে চার্লসের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা ও যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক। করোনা পরীক্ষায় ক্যামিলার ফল নেগেটিভ এসেছে। প্রিন্স চার্লস ও ক্যামিলা বুস্টার ডোজ নিয়েছেন বলে জানিয়েছে প্রিন্স চার্লসের দফতর। দুই দিন আগে ৯৫ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রিন্স চার্লস। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় আগাম সুরক্ষার জন্য অনেক আগে থেকেই উইন্ডসর প্রাসাদে আইসোলেশনে আছেন রানি এলিজাবেথ। | 3 |
ডাক্তারের চেম্বারে গিয়ে কান্না করায় জরিমানার মুখোমুখি হয়েছেন এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে বেশ জনপ্রিয় ক্যামিলে জনসন (২৫) তাঁর ছোট বোনকে নিয়ে ডাক্তাররে চেম্বারে গেলের এই ঘটনার মুখোমুখি হন। ওই রোগীকে ৪০ ডলার জরিমানা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।ক্যামিলে জনসন তাঁর টুইটার অ্যাকাউন্টে তাঁর ছোট বোনের চিকিৎসা খরচের তালিকার একটি ছবি শেয়ার করেন। সেখানে ক্যামিলে একটি নির্দিষ্ট খরচরে বিষয়কে চিহ্নিত করেছেন, সেখানে লেখা ছিল, 'সংক্ষিপ্ত আবেগীয়/আচরণগত মূল্যায়ন' বাবদ বিল ৪০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার টাকা)।পরের আরেকটি টুইটে ক্যামিলে জানান, তাঁর বোন এক বিরল রোগে আক্রান্ত। তাই সে মাঝে মাঝেই হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়ে। সে তাঁর রোগ থেকে আরোগ্য লাভে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে।ক্যামিলে জনসন তাঁর আরেক টুইটে লিখেন, 'একবার মাত্র কান্না করায় তাঁরা ৪০ ডলার জরিমানা করেছে। তাঁরা জানতেই চেষ্টা করেনি কেন সে কান্না করেছে, এমনকি তাঁর কান্না থামানোরও কোনো চেষ্টার করেনি।'যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত আবেগীয়/আচরণগত মূল্যায়ন হলো মানসিক স্বাস্থ্যের অবস্থা নির্ণয়ের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যক্তির মধ্যে মনোযোগ আকর্ষণে ঘাটতি বা হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডারের লক্ষণ, বিষন্নতা, উৎকণ্ঠা, আত্মহত্যার ঝুঁকি ইত্যাদি বিষয় নিরূপণ করার চেষ্টা করা হয়। এ পরীক্ষা সাধারণত কোনো ব্যক্তিকে চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের আগেই একটি কাগজে দেওয়া প্রশ্নপত্রের উত্তরের মাধ্যমে করা হয়। | 3 |
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়া ঘটনা সুষ্ঠুভাবে তদন্তের জন্য পাঁচ সদস্যরে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন ভিসির কাছে জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। শুক্রবার রাতে এই কমিটি গঠন করা হয় বলে জানান উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন। এদিকে, বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৬তম জরুরি সিন্ডিকেট সভা হয়। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী, ইইই বিভাগের প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িত অপরাধীদের শনাক্তকরণসহ সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়াদি পর্যালোচনা করতে সুপারিশসহ রিপোর্ট প্রদান করার জন্য শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৩০ নভেম্বর ছাত্রলীগের একদল নেতাকর্মীর সাক্ষাতের পর ড. সেলিমের রহস্যজনক মৃত্যু হয়। ক্যাম্পাসের বাসার টয়লেটে অচেতন হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছাত্রলীগের একদল নেতাকর্মীর লাঞ্ছনার পর গত মঙ্গলবার ওই শিক্ষকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। | 6 |
কোনো ধরনের চুক্তি বা অর্জন ছাড়াই শেষ হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের মধ্যকার দু'দিনব্যাপী বৈঠক। উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠিয়ে নিতে কিমের আহ্বান ট্রাম্প প্রত্যাখ্যান করায় বৈঠকটি 'নিষ্ফল' হয়েছে বলে মনে করা হচ্ছে। পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দু'দিনব্যাপী (২৭ ও ২৮ ফেব্রুয়ারি) এ বৈঠকে দুই নেতার পক্ষ থেকে 'পরমাণু নিরস্ত্রীকরণের' ঘোষণার প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু ট্রাম্প-কিমের দ্বিতীয় ঐতিহাসিক এ বৈঠক শেষে হোয়াইট হাউস হতাশার কথাই জানালো। বৈঠক শেষে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, এবারের বৈঠকে কোনো ধরনের চুক্তি হয়নি। তবে ভবিষ্যতে পুনরায় বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। স্যান্ডার্সের বিবৃতির আগে ট্রাম্প সংবাদমাধ্যমকে বলেন, সবকিছু নিষেধাজ্ঞাকে ঘিরে আটকে গেছে। তারা নিজেদের ওপর নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার আবদার করেছে, যা আমরা পারিনি। আসলে কিছু সময় আসে যখন আপনাকে ফিরে আসতে হবে, এটা তেমনই এক সময়। ট্রাম্প-কিমের বৈঠকের পর হোয়াইট হাউসের কর্মসূচি অনুযায়ী একটি যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা ভেস্তে যায়। পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আপাতত তৃতীয় বৈঠকের কোনো পরিকল্পনা নেই। এর আগে বুধবার প্রথম দিনের বৈঠক শেষে একসঙ্গে নৈশভোজ সারেন ট্রাম্প ও কিম। সেই অনুষ্ঠানে তারা আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন। তখন দু'জনকেই উৎফুল্ল দেখা যায়। ট্রাম্প ওই অনুষ্ঠানে বলেন, যদিও সমালোচকরা বলছেন আমাদের আলোচনা ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। তবে এই গতিতে আমি খুব সন্তষ্ট। বৈঠক শুরুর আগে ট্রাম্প বলেন, আলোচনার গতিশীলতা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এটি অবশ্যই প্রশংসনীয় যে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া কোনো ধরনের পারমাণবিক রকেট, মিসাইল কিংবা এই জাতীয় কিছুর পরীক্ষা চালায়নি। আমরা চাই একটি সঠিক চুক্তি হোক। ২০১৭ সালে থেকে কোনো ধরনের পারমাণবিক কিংবা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়নি উত্তর কোরিয়া। এর আগে ২০১৮ সালের জুন মাসে সিঙ্গাপুরে প্রথমবার বৈঠক করেছিলেন ট্রাম্প এবং কিম। সে বৈঠকের পর থেকেই দু'দেশের সম্পর্কে উন্নতি দেখা যায়। এই দু'দেশের সম্পর্কের উন্নতি হলে পূর্ব এশিয়াসহ বিশ্বের বহুদেশই সুফল ভোগ করবে বলে প্রত্যাশা করা যায়। | 3 |
দেশে গত এক বছরে এইচআইভিতে আক্রান্ত ৭২৯ জন রোগী শনাক্ত হয়েছে। আর সব মিলিয়ে দেশে বর্তমানে সম্ভাব্য এইচআইভি আক্রান্তের সংখ্যা ১৪ হাজার। মঙ্গলবার সকালে (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে মহাখালির বিসিপিএস অডিটোরিয়াম হলে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। এইডসের সংক্রমণ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধি করাই এবারের বিশ্ব এইডস দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। এবার এইডস দিবসের প্রতিপাদ্য 'সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ। ( . . .)| আলোচনা সভায় জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে সাধারণ জনগোষ্ঠী ১৮৬ জন (২৬%), রোহিঙ্গা ১৮৮ জন (২৬%), বিদেশ ফেরত প্রবাসী ও তাদের পরিবারের সদস্য ১৪৪ জন (২০%), ইনজেকশনের মাধ্যমে শিরায় মাদক গ্রহণকারী ৬১ জন (৮%), নারী যৌনকর্মী ১৭ জন (২%), সমকামী ৬৭ জন (৯%), পুরুষ যৌনকর্মী ৫৩ জন (৭%) ও ট্রান্সজেন্ডার ১৩ জন (২%)। আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে এইডস রোগের চিকিৎসা সেবা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'সরকার অন্যান্য রোগের ন্যায় এইডসের পরীক্ষা ও চিকিৎসা সেবা বিনামূল্যে দিচ্ছে। দেশের ১১টি সরকারি হাসপাতাল থেকে এইডস আক্রান্ত রোগীরা বিনামূল্যে সরকারি এই চিকিৎসা সেবা পাচ্ছেন। করোনার এই সংকটকালেও সরকার এইডস রোগীদের পরীক্ষা কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। নিকট ভবিষ্যতেই এইচআইভি টেস্টিং কার্যক্রম দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে সম্প্রসারণ করা হবে।' এসময় সড়কে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 'শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলির সঙ্গে আমি সহানুভূতিশীল রয়েছি। তবে, সড়কে এভাবে দলবেধে চলাফেরা করায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। এতে করে আন্দোলনকারীদের পাশাপাশি তাদের পরিবারও আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে সে বিষয়টিও তাদেরকে ভাবতে হবে।' স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ড. বারদান জং রানা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তদের পরিচালক ও টিবি-লেপ্রোসি ও এইডস/এসটিডি প্রোগামের লাইন ডাইরেক্টর ডা. মো. খুরশীদ আলম। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক। | 6 |
পাবনার চাটমোহরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাহাদৎ হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-ঢাকা রেলপথের চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের পূর্ব পাশে চাঁদামাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।শাহাদতের বাড়ি ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন ধূমকেতু ঘটনাস্থলে এলে বৃদ্ধ শাহাদৎ ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।নিহত ব্যক্তির ছেলে আরশেদ আলী জানান, তাঁর পিতা দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।পার্শডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। | 6 |
হকাররা শুধু সন্ধ্যার পর ফুটপাতে পণ্য নিয়ে বসবে- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। হকার উচ্ছেদ অভিযান বন্ধ না করলে নগর ভবন ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছে তারা।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় দুই ঘন্টা সড়ক বন্ধ করে বিক্ষোভ সমাবেশ শেষে এ ঘোষণা দেওয়া হয়।
গত ১১ জানুয়ারি হকারদের সংগঠন হকার্স ফেডারেশনের সঙ্গে মেয়র সাঈদ খোকনের মতবিনিময় সভায় সরকারি কর্মদিবসে হকাররা ফুটপাতে বসবে না বলে সিদ্ধান্ত হয়। দিনে জনগনের চলাচল নির্বিঘ্ন করতে অফিস চলার সময় না বসে ছুটির দেড় ঘণ্টা পর হকারদের বসার সিদ্ধান্ত নেয় ডিএসসিসি। হকার সংগঠনের সঙ্গে মতবিনিময়ে নির্দিষ্ট সময়ে হকার বসা ছাড়াও ২ হাজার ৫০৪ হকারকে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মেয়র।
মেয়রের এই ঘোষণার তিন দিন পর বিক্ষোভে হকার্স ইউনিয়নের নেতারা দাবি করেন, ২ হাজার ৫০৪ জনের তালিকা একটি আইওয়াশ। তাদের দাবি রাজধানীতে হকারের সংখ্যা ১০ লাখ। পুনর্বাসন করলে সবাইকে করতে হবে।
সমাবেশে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম হকারদের আইডি কার্ড দেওয়ার দাবি জানান। হকারদের পুনর্বাসনের জন্য হকার্স মার্কেট করারও দাবি জানান তিনি।
এর আগে দাবি আদায়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে সমাবেশ করে হকার্স ইউনিয়ন। সমাবেশের ফলে সদরঘাট, গুলিস্তান, মতিঝিল থেকে আসা শাহাবাগগামী যানবাহন সচিবালয়ের সড়ক দিয়ে যায়। প্রেস ক্লাবের সামনে সড়ক বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগর ভবন হয়ে গুলিস্তান গিয়ে শেষ হয়। আয়োজক সংগঠনের আহ্বায়ক আবুল হাশেম কবিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয়।
এদিকে ঢাকার নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন ও হকার সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে পুনর্বাসনের নীতিমালা প্রণয়ন করে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন হকার সমন্বয় পরিষদ। শনিবার সংগঠনের উদ্যোগে তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে প্রতিনিধি সভায় এ দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন হকার নেতা কামাল সিদ্দিকী, হারুন অর রশিদ, আরিফ চৌধুরি, খোকন মজুমদার, বাহারানে সুলতানা বাহার প্রমুখ।
| 6 |
ঢাকা: নারীর মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস উপলক্ষে 'নিষিদ্ধকে ভাঙি' স্লোগানে বৃহস্পতিবার বিকেলে বাজারে নারীর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম কমানো, বাজেটে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার খাত তৈরি, বিনা মূল্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে সুরক্ষা পণ্য প্রদানসহ ৬ দাবিতে রাজু ভাস্কর্যে প্রদর্শনী করেছে নারীর স্বাস্থ্য সুরক্ষা ফোরাম।আজ শুক্রবার মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস। ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। মাসিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে, সঠিক তথ্য এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর এই দিনে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়।স্বাস্থ্য সুরক্ষা ফোরামের সদস্য মার্জিয়া প্রভা জানান, 'মাসিক সংক্রান্ত নিষিদ্ধতার কারণে অনেক মেয়েরাই ফার্মেসিতে যেতে লজ্জা পায়। পরিবারের অসহযোগিতা এবং উচ্চমূল্যের কারণে প্রায় ৯০ শতাংশ মেয়ে মাসিকের স্বাস্থ্যকর ব্যবস্থাপনা থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন অপরিষ্কার কাপড় ব্যবহারের ফলে নারীদের জরায়ুমুখের ক্যানসার, ইনফেকশনসহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। দেশে জরায়ুর ক্যানসারে প্রতিবছর প্রায় তেরো হাজার নারী মারা যাচ্ছে।' ন্যাশনাল হাইজিন বেজলাইন সমীক্ষা অনুযায়ী, প্রায় ১০ শতাংশ স্কুল পড়ুয়া কিশোরী তাদের মাসিকের সময় স্যানিটারি প্যাড ব্যবহার করেন। ৮৬ শতাংশ কিশোরী পুরোনো কাপড় ব্যবহার করে। এর মধ্যে মাত্র ১১ শতাংশ মেয়ে সঠিক নিয়ম মেনে কাপড় ব্যবহার করেন গৃহে থাকেন কর্মজীবী নন এমন ১২ শতাংশ মাত্র স্যানিটারি প্যাড ব্যবহার করেন। ইউনিসেফ বাংলাদেশ ও ওয়াটারএইডের যৌথ উদ্যোগে পরিচালিত 'ন্যাশনাল হাইজিন সার্ভে ২০১৮ অনুযায়ী, দেশে মাসিকের সময় ৪৩ শতাংশ কিশোরী ডিসপোজিবল প্যাড, ৫০ শতাংশ পুরোনো কাপড় এবং বাকিরা নতুন কাপড় ও তুলা ব্যবহার করে। প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৯ শতাংশ ডিসপোজিবল প্যাড ও ৬৪ শতাংশের বেশি পুরোনো কাপড় ব্যবহার ব্যবহার করে।'মাসিক সুরক্ষা বিষয়টি এখনো রাষ্ট্রীয়ভাবে আমলে নেওয়া হয় না। এমনকি হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে নারীর মাসিক হয় বলে তারা বিবাহ রেজিস্ট্রারের মতো রাষ্ট্রীয় কাজে অংশ নিতে পারবে না। আমরা হাইকোর্টের এই নির্দেশনা বাতিল চাই। প্রতি বাজেটে মাসিক সুরক্ষা পণ্যকে 'বিলাসী দ্রব্য' হিসেবে বিবেচনা করে উচ্চহারে ভ্যাট ও ট্যাক্স বসানো হয়। রাষ্ট্রীয়ভাবে মাসিক সুরক্ষার বিষয়টি না দেখে ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়। এর ফলে নারীর মাসিকের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও পণ্যে পরিণত হচ্ছে।'অর্থনীতিতে নারীদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে মার্জিয়া প্রভা বলেন, প্রবৃদ্ধির এক বিশাল অংশ নারীদের ঘামে ও শ্রমে আসে। অথচ সরকার সুরক্ষা পণ্যের দাম বাড়িয়ে নারীদের প্রতি অন্যায্যতা সৃষ্টি করছে। উন্নত রাষ্ট্রে সরকারিভাবে নারীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়। তাই আমরা দাবি জানাই, রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্যসম্মত ও পরিবেশসম্মত মাসিক সুরক্ষা পণ্য উৎপাদন করে সুরক্ষা পণ্যের ভ্যাট ও ট্যাক্স বাতিল করতে হবে। মাসিকের সময় কর্মক্ষেত্র থেকে ছুটির বিষয়টি প্রশাসনিক নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে বিনা মূল্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করতে হবে। সম্ভব হলে করোনাকালীন ও দুর্যোগকালীন ত্রাণ এবং রেশনে মাসিক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অন্তর্ভুক্ত করতে হবে। " | 6 |
শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন,দাস যুগ থেকে বর্তমান পর্যন্ত সময় বদলালেও শোষক-শোষণের চিত্র বদলায়নি। এখনকার লেখককেও এই শোষণ-বঞ্চনার চিত্র তুলে ধরতে হবে। কলমকে হাতিয়ার করে বলতে হবে গণমানুষের কথা। প্রগতি লেখক সংঘের তৃতীয় জাতীয় সম্মেলনে শুক্রবার তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কবি মোহাম্মদ রফিক 'সাহিত্য আনুন মানবমুক্তি'শ্লোগানে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন। পরে কবি, সাহিত্যিকদের একটি বর্ণাঢ্য র্যালি শাহাবাগ ঘুরে বাংলা একাডেমি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক কেন্দ্রে এসে শেষ হয়। উচ্চতর মানবিক ও সামাজিক কেন্দ্রের মিলনায়তনে হয় উদ্বোধনী অধিবেশন। এ সংগঠনের সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনুর সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি মোহাম্মদ রফিক, প্রগতি লেখক সংঘের তৃতীয় জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান কথাসাহিত্যিক শামসুজ্জামান হীরা, সংগঠনের সাধারণ সম্পাদক কবি সাখাওয়াত টিপু, ভারতের ছত্তিশগড় ও ত্রিপুরা থেকে সম্মেলনে আসা রাজ্যদুটির প্রগতি লেখক সংঘের প্রতিনিধি নাথমল শর্মা, সংগীতা দেওয়ানজি। উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন গল্পকার ও শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম। কবি মোহাম্মদ রফিক বলেন, মানুষ দিন দিন অনুভূতিহীন হয়েছে পড়ছে, তাকে জাগাতে হবে। লেখকরা সচেতনভাবে কলম না চালালে, সত্য বলার সাহস না দেখালে, সমাজ বদলের অংশীদার না হলে এ চিত্রের পরিবর্তন হবে না বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধি-পর্যবেক্ষকসহ মোট ১৩৫ কাউন্সিলরের উপস্থিতিতে সংগঠনিক অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট, অর্থ রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিকালে নির্বাচনী অধিবেশনে কবি গোলাম কিবরিয়া পিনুকে সভাপতি এবং লেখক ও সাংবাদিক দীপংকর গৌতমকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। | 9 |
৬ তলা ভবনটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিচতলায় আগুন লাগার পরেই তা ছড়িয়ে পড়ে প্রতিটি ফ্লোরে। কিন্তু নিচতলায় কিভাবে আগুন লাগলো সে বিষয়টি নিয়ে এখনও মুখ খুলছে না কেউ। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো এখনো কোনো কিছু নিশ্চিত করেনি। ফায়ার সার্ভিসও আগুনের সূত্রপাত খুঁজে বের করার তদন্ত শুরু করেনি। তবে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, কারখানার নিচতলায় থাকা প্যাকেজিং মেশিনের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এরপর অ্যালুমিনিয়াম ফয়েল কাগজের মাধ্যমে আগুন ভয়াবহ আকার ধারণ করে। উপরের ফ্লোরগুলোতে অতিরিক্ত মাত্রায় দাহ্য পদার্থ প্লাস্টিক ঘি জুসের প্যাকেটসহ অন্যান্য কাঁচামাল থাকায় আগুন বাতাসের সঙ্গে ছড়াতে থাকে। ফলে ফায়ার সার্ভিস শুরু থেকে চেষ্টা করলেও কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। সরেজমিনে দেখা যায়, কারখানার নিচতলায় ডান পাশে সারিবদ্ধ ভাবে রয়েছে কমপক্ষে ১৫টি প্যাকেজিং মেশিন। আর ডান পাশে রয়েছে ফয়েল কাগজের গোডাউন। ওই গোডাউন থেকে কাগজ নিয়ে প্যাকেজিং এর মেশিনে কাজ করা হতো। ফলে নিচতলার পুরোটাই মেশিন আর ফয়েল কাগজের সংমিশ্রণে আগুন লাগার আদর্শ স্থান হয়ে উঠেছিল। ফলে কোনো একটি মেশিনের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হওয়ার পরেই দ্রুত সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়ে। যেহেতু আগুন ঊর্ধ্বমুখী, মুহুর্তের মধ্যে তা উপরের তালা গুলোতে ছড়াতে থাকে। নিচতলার বামপাশে লিফট ও জেনারেটর থাকলেও সেগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। নাম প্রকাশ না করার শর্তে কারখানার দুই শ্রমিক ভোরের কাগজকে বলেন, প্যাকেজিং মেশিনের প্রায়ই স্পার্ক হত। পরে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এনে সেগুলো ঠিক করানো হয়েছে কয়েকবার। এ বিষয়ে জানতে কারখানার ইলেকট্রিক বিভাগের উপ-সহকারী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান বলেন, আগে স্পার্ক হয়েছে কি-না আমার জানা নেই। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান ভোরের কাগজকে বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনও আমরা কাজ শুরু করিনি। তবে নিচ তলায় প্যাকেজিং এর গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এটি নিশ্চিত। ফায়ার সার্ভিস কাজ শুরু করার আগেই আগুন দ্বিতীয় তলায় পৌঁছে যায়। এরপর আর লাগাম টেনে রাখা যায়নি। আগুন যে কতটা ভয়াবহ রূপ নিয়েছিল সেটি আমরা জানালা দিয়ে দেখেই টের পেয়েছি। অতিরিক্ত দাহ্য পদার্থ মজুদ রাখার কারণে এমনটা হয়েছে। আমরা এখনো উদ্ধার কাজ করে যাচ্ছি। বিকেল চারটার দিকে কাজ সমাপ্ত হতে পারে। এরপর আমরা তদন্তের কাজ শুরু করব। তদন্ত শেষ হলে বিস্তারিত তুলে ধরা হবে। এর আগে বৃহস্পতিবার বিকেলে হাসেম ফুড এন্ড বেভারেজের ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবারও কারখানাটির ভেতরে ধোঁয়া উড়তে দেখো গেছে। | 6 |
আজ ২১ মার্চ, রবিবার। আজ টিভিতে থাকছে পাকিস্তান-অস্ট্রেলিয়া তৃতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। নিচের সূচি থেকে দেখে নিন টিভিতে আজ যে খেলাগুলো থাকছে...ক্রিকেটআইসিসি নারী বিশ্বকাপপাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজসকাল ৭টাঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাআগামীকাল ভোর ৪টাসরাসরি, স্টার স্পোর্টস ২ও গাজী টিভিপাকিস্তান-অস্ট্রেলিয়ালাহোর টেস্ট, ১ম দিনবেলা ১১টাসরাসরি, সনি সিক্সকাবাডিবঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপবাংলাদেশ-শ্রীলঙ্কাসন্ধ্যা ৭টা ৩০ মিনিটসরাসরি, টি স্পোর্টসনেপাল-ইরাকবিকেল ৫টা ৩০ মিনিটকেনিয়া-ইন্দোনেশিয়াসন্ধ্যা ৬টা ৩০ মিনিট | 12 |
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি সংকট এবং শুধুমাত্র সকাল-সন্ধ্যা ফেরি চলাচল করায় আসন্ন ঈদুল ফিতরে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এছাড়ামাঝিকান্দি-শিমুলিয়া রুটেও রয়েছে ফেরিস্বল্পতা। ঈদে ফেরির সংখ্যা বাড়ানো এবং ২৪ ঘণ্টা ফেরি চালু রাখার দাবি জানিয়েছেন নৌরুটে চলাচলকারী যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো: সালাহউদ্দীন আহমেদ বলেছেন, ঈদে যাত্রীদের ভোগান্তির কথা ভেবে কর্তৃপক্ষকে ফেরির সার্ভিস বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। ঘাট সূত্রে জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে বর্তমানে শুধু দিনের বেলায় ফেরি সার্ভিস চালু রয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রো রোসহ মাত্র ৫টি ফেরি চলাচল করে।এছাড়া মাঝিকান্দি-শিমুলিয়া রুটে চলে ২টি ফেরি। দুই নৌপথে মাত্র ৭টি ফেরি দিনের বেলা চলাচল করছে। পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনার পর প্রায় আট মাস ধরে এই নৌপথে ফেরি চলাচলে অচলাবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিন পুরোপুরি বন্ধ থাকার পর কয়েক মাস ধরে সীমিতসংখ্যক ফেরি চলছে এই নৌপথে। গাড়ির চাপ বৃদ্ধি পেলে বাংলাবাজার ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়। টার্মিনালে সিরিয়ালে থাকতে হয় যানবাহনগুলোকে। তবে নৌপথে ব্যক্তিগত যানবাহন, অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়িসহ ছোট যানবাহন পারাপার করা হচ্ছে। পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপার বন্ধ এ নৌপথে। বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, এই নৌপথে ৮৭টি লঞ্চ চলাচল করছে। ঈদে যাত্রীদের ভোগান্তি লাঘবে লঞ্চগুলো প্রস্তুত রাখা হয়েছে। ধারণক্ষমতা মেনেই লঞ্চে যাত্রী পারাপার করা হবে। তবে সাধারণ যাত্রীরা জানান, নৌপথে ফেরি পারাপার হতে বাংলাবাজার ঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। ফেরির সংখ্যা কম এবং সকাল থেকে বিকেল পর্যন্ত ফেরি চলাচল করায় প্রয়োজনীয় সংখ্যক যানবাহন পার হতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা ঘাটে বসে থেকে বিকেল হয়ে গেলে বিকল্প পথে ছুটতে হয় ব্যক্তিগত গাড়ির যাত্রীদের। ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। গাড়িচালক মো: ইদ্রিস বলেন, ঘাটে গাড়ির চাপ কম থাকলে দ্রুতই ফেরিতে ওঠা যায়। আর ফেরিতে উঠতে পারলে পদ্মা পার হতে বেশি সময় লাগে না। কিন্তু ফেরিতে উঠতে পারাটাই চ্যালেঞ্জ। ঈদে এমনিতেই যাত্রীর চাপ বাড়ে। এ সময় ফেরির সংখ্যা ও চলাচলের সময় না বাড়ালে ভোগান্তি বাড়বে। বিআইডব্লিউটিএর মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত আগের নিয়ম অনুযায়ী ফেরি চলাচল করছে। বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো: সালাহউদ্দীন আহমেদ জানান, ঈদ সামনে রেখে কর্তৃপক্ষকে ফেরির সংখ্যা বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে বাংলাবাজার ও মাঝিকান্দিতে দিনের বেলা ৭টি ফেরি চলছে। সন্ধ্যার পর বাংলাবাজার পথে বন্ধ থাকলেও মাঝিকান্দি পথে ফেরি চালু থাকে। তবে মাঝিকান্দি রুটে গাড়ি চলাচলের সড়ক তেমন উন্নত নয়। ফলে সড়কেই গাড়ি আটকে থাকে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঈদের আগে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। | 6 |
দেশের আলোচিত সিলেটের সেই লেডি বাইকার রিয়া রায় মাদক মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তার পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন শুনানি করবেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৭ই নভেম্বর সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয় রিয়ার প্রেমিক আরমান সামীকে। তার সঙ্গে রিয়া থাকলেও সে কৌশলে পালিয়ে যায়। ওই ঘটনায় আরমান সামীকে প্রধান আসামি করে রিয়াসহ দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে সিলেট বিমানবন্দর থানা পুলিশ। টিকটকে একসঙ্গে ভিডিও তৈরি করত সামী ও রিয়া। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। তবে পরিবার এ ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল। | 6 |
অসামান্য নেতৃত্বগুণ আর ব্যবসা পরিচালনার দক্ষতা প্রদর্শনের স্বীকৃতি হিসেবে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে 'গ্লোবাল লিডার অব দ্য ইয়ার ২০২১-২২' সম্মানে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) লন্ডনের ম্যারিওট হোটেলে এক জমকালো অনুষ্ঠানে এশিয়াওয়ান মিডিয়া গ্রুপ আয়োজিত 'এশিয়া-ইউরোপ বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম'- এর ১৭তম আসরে সাফওয়ান সোবহানের হাতে এই সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বাংলাদেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান গ্রুপটির উত্তরোত্তর অগ্রগতিতে সক্রিয় অবদান রাখার পাশাপাশি দেশীয় ব্যবসা-পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগকারীদের সংগঠন বেজিয়ার বর্তমান সভাপতি সাফওয়ান ব্যবসায়ীদের নানা সমস্যা সমাধানে তাঁর বিচক্ষণতার পরিচয় দিয়ে আসছেন। সমাজ ও শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগে 'এশিয়া-আফ্রিকা ব্যবসা ও সামাজিক ফোরাম; ই-সামিট ২০২০-২১'-এর ১৪তম আসরেও সাফওয়ান সোবহানকে 'এশিয়া'স গ্রেটেস্ট লিডার' পুরস্কারে সম্মানিত করা হয়। | 6 |
কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপির প্রার্থী কে এম মুজিবুল হক মুরাদনগর ও বাঙ্গরা থানার ওসির প্রত্যাহার দাবি করেছেন। শুক্রবার বিকালে কুমিল্লার আলেখারচরের একটি রেস্তরাঁয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানান। কে এম মুজিবুল হক বলেন, গত দুই দিনে মুরাদনগর ও বাঙ্গরা থানায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। মনে হচ্ছে নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছি না। নির্বাচন করছি মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসির বিরুদ্ধে। তারা প্রতিদিন নেতাকর্মীদের হয়রানি করছেন। ভালো মানুষ ধরে এনে, ডেকে এনে মাদক ও অস্ত্র দিয়ে চালানদিচ্ছেন। এ সময় তিনি দুই ওসিকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগের বিষয়ে বাঙ্গরা থানার ওসি মিজানুর রহমান বলেন, কাউকে হয়রানিরঅভিযোগ সত্য নয়। বিএনপির প্রার্থী সহযোগিতা চাইলে আমরা ফোর্স দিয়ে তাকে সহযোগিতা করবো। মুরাদনগর থানার ওসি মঞ্জুর আলম বলেন, মুরাদনগরের কোথাও বিএনপির নেতাকর্মীরা হয়রানির শিকার হয়েছে এমন কোন ঘটনা ঘটেনি। বিএনপির প্রার্থী চাইলে আমরা তাকে সহযোগিতা করবো। | 6 |
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, একটা সময় ছিলো বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছে হাত পাততে হতো। কিন্তু সেদিন ফুরিয়ে গেছে। বাংলাদেশ এখন উদ্যম সাহসে ঘুরে দাঁড়িয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। শনিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউটের শত বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। সাবেক সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিক উন নবী তালুকদার প্রমুখ। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ/হিমেল | 9 |
মস্কোর পর এবার কিয়েভে পৌঁছালেন জাতিসংঘের প্রধান। বেসামরিক মানুষদের উদ্ধার নিয়ে আলোচনা হবে জেলেনস্কির সঙ্গে। বুধবার রাতে কিয়েভে পৌঁছেছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। মস্কো থেকে পোল্যান্ডগামী ট্রেনে চড়ে কিয়েভে পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার তার আলোচনা হওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। এর আগে সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। শান্তি আলোচনার পাশাপাশি মারিউপলে আটকে থাকা বেসামরিক ব্যক্তিদের উদ্ধার নিয়েও কথা বলেছেন তিনি। সে বিষয়েই এদিন জেলেনস্কির সঙ্গে আলোচনা হওয়ার কথা তার। কথা বলার কথা শান্তিপূর্ণ সমাধানসূত্র নিয়েও। খবর ডয়েচে ভেলের। মারিউপলের কাছে একটি স্টিল প্লান্টে প্রায় এক হাজার বেসামরিক মানুষ আটকে আছেন বলে ইউক্রেন জানিয়েছে। তাদের সঙ্গে প্রায় দুই হাজার ইউক্রেনের সেনাও আছে। প্লান্টটি বাইরে থেকে ঘিরে রেখেছে রাশিয়ার সেনা। ভিতরে সকলে বাঙ্কারের ভিতর লুকিয়ে আছে বলে রাশিয়া জানিয়েছে। তাদের অভিযোগ, বেসামরিক ব্যক্তিদের ঢাল বানিয়ে রেখেছে ইউক্রেনের সেনা। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন গুতেরেস। দ্রুত ওই ব্যক্তিদের উদ্ধারের দাবি জানিয়েছেন। পুতিন জানিয়েছেন, রেডক্রস এবং জাতিসংঘের উপস্থিতিতে তারা উদ্ধার কাজ চালাতে দেবে। কীভাবে সেই উদ্ধারকাজ হবে, তা নিয়ে জেলেনস্কির সঙ্গে গুতেরেসের বৈঠক হওয়ার কথা। এছাড়াও কীভাবে শান্তিপূর্ণ সমাধান সূত্রে পৌঁছানে যায়, তা নিয়েও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হওয়ার কথা জাতিসংঘের প্রধানের। ইউক্রেন জানিয়েছে, পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল রাশিয়ার সেনা দখল করে নিয়েছে। মারিউপলের স্টিল প্লান্টে তারা এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এছাড়াও দনবাস অঞ্চলের একাধিক জায়গা রাশিয়া দখল করে নিয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে রাশিয়ার অভিযোগ বিদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র আসছে ইউক্রেনে। বুধবারও দক্ষিণ ইউক্রেনে একটি অস্ত্র ভান্ডার তারা ধ্বংস করেছে বলে রাশিয়া দাবি করেছে। তাদের অভিযোগ, ওই অস্ত্র ব্যবহার করে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে ইউক্রেন। বুধবার পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলির প্রক্সি যুদ্ধ বরদাস্ত করা হবে না। পশ্চিম সরাসরি ইউক্রেনের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। রাশিয়া বিষয়টি ভালো চোখে দেখছে না। এমন চলতে থাকলে যে কোনোদিন অন্যদেশেও রাশিয়া আক্রমণ চালাতে পারে হুমকি দিয়েছেন পুতিন। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, রাশিয়ার হাতে ব্যালেস্টিক মিসাইল এবং পরমাণু অস্ত্র আছে এবং রাশিয়া প্রয়োজনে তা ব্যবহার করতে পিছুপা হবে না। | 3 |
কাজী নজরুল ইসলামের 'বাদল বরিষনে' গল্পটি মুলত ভাদ্রের শুক্লা পঞ্চমীর বৃষ্টিমুখর রাতে প্রিয় মানুষের বিসর্জনের ব্যথা স্মৃতি রোমন্থন করা একটি বেদনাতুর গল্প। গল্পটি বর্ণ ও ধর্ম বৈষম্য নিয়ে। তৎকালিন সময়ে কাজরী নামের কালো এক মেয়ের কালো হরিণ চোখ দেখে মুগ্ধ হয় গল্পের নায়ক ইউসুফ। ইউসুফ হলো জমিদারের ছোট নাতি। তাদের এখন জমিদারিত্ব না থাকলেও গ্রামে তাদের জমিদারি বংশের সুখ্যাতি রয়ে যায়। অনেক বছর পর জমিদার নাতি ইউসুফ গ্রামে এসে চঞ্চলা কিশোরী কাজরীর চঞ্চলতায় মুগ্ধ হয়। এই 'বাদল বরিষনে' গল্পের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটক 'কালো হরিণ চোখ'। এর নাট্যরূপ দিয়েছেন বিষ্ণু ঈয়াস। পরিচালনা করেছেন সীমান্ত সজল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষ্যে মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটকটি। বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমি হামিদ, জয় রাজ, ডা. আমিন, সান্তনা সাদিকা, অধরা প্রিয়া, আয়শা, কাজী বাবুল, জুয়েল রানা, সাগর দাশ, রিয়ান মালিক রানা, সাজিদ খান ও ইয়াসির আরাফাত। নির্মাতা সজল জানান, আগামী ১২ ভাদ্র বা ২৭ আগষ্ট শুক্রবার রাত ১০টায় মাছরাঙ্গা টেলিভিশনে নাটকটি প্রচার হবে। | 2 |
বঙ্গোপসাগরে জেলেদের জালে একের পর এক ধরা পড়ছে বিরল প্রজাতির মাছ। এ জাতীয় মাছ এর আগে কখনো ধরা পড়েনি। আর এ মাছের নামও তাদের জানা নেই। মাছটি আঁশবিহীন, দেখতে কলো রংয়ের এবং লম্বা ঠোঁট আকৃতির। মৎস্য কর্মকর্তারা বলছেন, এগুলো ব্ল্যাক মার্লিন ফিস। এ মাছ প্রশান্ত মহাসাগার ও ভারত মহাসাগরে কম সংখ্যক দেখা যায়। স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকালের দিকে এ বিরল প্রজাতির মাছগুলো মৎস্য বন্দর মহিপুর আড়ৎ ঘাটে নিয়ে আসে জেলেরা। এর আগে শুক্রবার রাতে গভীর সমুদ্রে জেলে আনিস মাঝির জালে ৪টি বিরল প্রজাতির মাছ ধরা পড়ে। এরমধ্যে একটির ওজন প্রায় ৪ মণ। জেলে মো. আনিস মাঝি বলেন, প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ মাছটির ওজন বেশি হওয়ায় জাল থেকে তুলতে তাদের বেশ কষ্ট হয়েছে। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল্লাহ বলেন, এ মাছগুলোর বিদেশে অনেক চাহিদা রয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির | 6 |
জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদের পরীক্ষায় প্রক্সি দিতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।আটক হওয়া দুজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জালাল উদ্দিন ও তাঁর সহযোগী আব্দুল কাদের রিমন।সূত্র জানায়, আজ চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্রটির দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাজিরা তালিকায় থাকা মূল পরীক্ষার্থী ও প্রক্সিদাতার প্রবেশপত্রের ছবির মধ্যে গরমিল দেখতে পান। অনুসন্ধানে বেরিয়ে আসে মো. হায়দার রশিদ নামক পরীক্ষার্থীর পরিবর্তে প্রবেশপত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জালাল উদ্দিনের ছবি বসানো। হায়দার রশিদ হিসেবে পরীক্ষা দিতে এসেছেন জালাল।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী বলেন, একপর্যায়ে জালাল উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, ৫ হাজার টাকার বিনিময়ে মো. হায়দার রশিদের হয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে তাঁকে ভাড়ায় নিয়ে এসেছে নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের একটি চক্র।নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার বলেন, আটক জালাল উদ্দিনের তথ্য অনুযায়ী ছদ্মবেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশের একটি দল অভিযান চালায়। দুপুর ১টার দিকে চসিক মিউনিসিপ্যাল স্কুলসংলগ্ন এলাকা থেকে প্রক্সি সিন্ডিকেটের সদস্য আব্দুল কাদের রিমনকে আটক করা হয়।পীযূষ কুমার আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। জাহাঙ্গীর নামের একজনসহ আরও কয়েকজন নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এই প্রতারক চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।' | 6 |
সৌদি আরবের রাজপ্রাসাদ থেকে থাইল্যান্ডের একজন নাগরিকের রত্ন চুরির ঘটনা ও এর এক বছর পর ব্যাংককে তিন সৌদি কূটনীতিক হত্যার জেরে সম্পর্ক ছিন্ন হওয়ার ৩০ বছর পর সেই বিরোধের অবসানের মধ্য দিয়ে দুই দেশের কূটনীতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার এই খবর জানিয়েছে বিবিসি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরে যাওয়ার পর দুই দেশের মধ্যে পূর্ণমাত্রায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার খবর এল। রত্ন চুরির ওই ঘটনার পর প্রথম কোনো শীর্ষ থাই নেতা হিসেবে প্রায়ুত চান ওচা গত মঙ্গলবার রিয়াদ সফরে গিয়ে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি করেছেন। এর মধ্য দিয়ে থাই নাগরিকদের আবারও সৌদি আরবে কাজের সন্ধানে যাওয়ার পথ তৈরি হলো। আর সৌদি আরবও বলছে, এখন তাদের লাখ লাখ অভিবাসী শ্রমিকের প্রয়োজন। এ ছাড়া এতে পর্যটন ও জ্বালানি পণ্যের মতো খাতগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি পাবে। এদিকে সৌদি আরবের এয়ারলাইনগুলোও ঘোষণা দিয়েছে, আগামী মে মাস থেকে তারা আবার সৌদি আরব থেকে থাইল্যান্ডে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। ১৯৮৯ সালের ঘটনা। এক সৌদি যুবরাজের হয়ে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন থাইল্যান্ডের এক নাগরিক। রাজপ্রাসাদ থেকে ৫০ ক্যারেট ওজনের নীল রঙের বিরল এক হীরা চুরি করেন তিনি। যে হীরার খোঁজ আজও পাওয়া যায়নি। রত্ন চুরির ঘটনার এক বছর পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তিন সৌদি কূটনীতিককে হত্যা করা হয়। থাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে জড়িত থাকলেও তাঁদের বিচার হয়নি। দুই দেশের এই বিবাদ 'ব্লু ডায়মন্ড অ্যাফেয়ার্স' নামে পরিচিতি পায়। সৌদি বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ আল সৌদের বড় ছেলে প্রিন্স ফয়সালের পরিচ্ছন্নতাকর্মী থাই নাগরিকের নাম ক্রিয়াঙ্কারাই তেচামং। বিরল হীরা ছাড়া অনেক মূল্যবান গয়না চুরি করে থাইল্যান্ডে সেগুলো স্বল্পমূল্যে বিক্রি করেন তিনি। তবে কিছুদিন পর থাইল্যান্ডের পুলিশ কিছু গয়না সৌদি আরবে ফেরত পাঠায়। তাদের দাবি ছিল, ফিরিয়ে দেওয়া এসব গয়নার মূল্য ২০ লাখ মার্কিন ডলার। তবে সৌদি আরব জানায়, থাইল্যান্ডের ফেরত পাঠানো গয়নার বেশির ভাগ নকল। রত্ন চুরির ঘটনার এক বছর থাইল্যান্ডে তিন সৌদি কূটনীতিককে গুলি করে হত্যা করা হয়। ঘটনা তদন্তে সৌদি আরব থেকে থাইল্যান্ডে যে ব্যক্তিকে পাঠানো হয় তিনিও নিখোঁজ হন। সন্দেহভাজন দুই থাই নাগরিকও রহস্যজনকভাবে প্রাণ হারান। রত্ন চুরির ঘটনায় শুধু পরিচ্ছন্নতাকর্মী ক্রিয়াঙ্কারাই ও আরও দুজনকে কারাদণ্ড দেওয়া হয়। সৌদি আরব তখন অভিযোগ তোলে, গয়নাগুলো আত্মসাৎ করে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করেছেন থাইল্যান্ডের একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। সৌদি আরব সফরে প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা ১৯৮৯-৯০ সালে থাইল্যান্ডে ঘটে যাওয়া দুঃখজনক সেসব ঘটনার জন্য আন্তরিক অনুশোচনা প্রকাশ করেন। | 3 |
দ্বিতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সন্ধ্যা রানী রায়। তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন থেকে চেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।সন্ধ্যা রানী ও তাঁর পরিবার আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি করে আসলেও কেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জানতে চাইলে তিনি জানান, সিংধা ইউনিয়ন পরিষদের বিগত সময়ে সংরক্ষিত মহিলা সদস্য থাকা অবস্থায় নিজ এলাকাসহ এই ইউনিয়নের প্রত্যেকটি এলাকার জনগণের পাশে থেকেছি। সিংধা ইউনিয়নের সম্মানিত ভোটারদের চাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে হয়েছে। তাঁর দাবি সুষ্ঠু নির্বাচন হলে তিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন।আগামী ১১ নভেম্বর এই ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিংধা ইউপিতে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ্ মাহবুব মোর্শেদ কাঞ্চন। তাঁর সঙ্গে স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিংধা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সন্ধ্যা রানী রায় ও আওয়ামী লীগ নেতা আবুল কাসেম। বিএনপির স্বতন্ত্র থেকে মোহনগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লতিফুল হক চৌধুরী সুজন, আবুল কাইয়ুম ও মো. নাসিম।সন্ধ্যা রানী আরও জানান, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন চাই। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রের নির্বাচনী ফলাফল স্ব স্ব প্রার্থীর এজেন্টদের নিকট ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরিত কপি দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।সন্ধ্যা রানী জানান, 'আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু দুঃখের বিষয় উপজেলা-জেলা আওয়ামী লীগ আমার নাম আওয়ামী লীগের জনপ্রতিনিধি বোর্ড কেন্দ্রীয় কমিটির বরাবর পাঠায়নি।' তিনি বলেন, পরিবার ও তৃণমূল থেকে উঠে এসেছি আওয়ামী লীগের রাজনীতিতে। রাজনীতির প্রতিপক্ষের দ্বারা বিভিন্ন সময়ে হামলা-মামলা, অত্যাচার-নির্যাতনের স্বীকার হয়েছি। আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে ছয় একরের ওপরে জমি বিক্রি করেছি। কি পেলাম-কিছুই না। আজ আমার পরিবার নিঃস্ব।'গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সন্ধ্যা রানী। কিন্তু বিজয়ী হতে পারেননি। তাঁর দাবি সে সময়েও আওয়ামী লীগের নেতা কর্মীরা তাঁর বিজয়ী ফলাফল ছিনিয়ে নিয়েছিল।সন্ধ্যা রাণী বলেন, 'আমার বাবার বাড়ি সুনামগঞ্জে। আমার বাবা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। শ্বশুর ছিলেন বারহাট্টা উপজেলা শাখা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এবং আমার স্বামী ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।' | 6 |
ফরিদপুরের মধুখালীতে ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ভাটিকান্দি মধুরাপুরে এ ঘটনা ঘটে। এদিকে, আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। পরে ভুক্তভোগীশিশুর ছোটবোনকে মোবাইলে কার্টুন দেখতে দিয়ে পাশের ঘরে নিয়ে ছয় বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করে সাগর। পরে মারাত্মক অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সকালে মধুখালী থানায় সাগরকে আসামি করে মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাগরকে গ্রেফতার করে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বিবাহিত ও এক সন্তানের জনক সাগর শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সাথে জড়িত সাগরকে গ্রেফতার করা হয়েছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোতলজাত পরিশোধিত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩৮ টাকা। আগে প্রতি লিটারে বোতল সয়াবিন তেলের দাম ছিল ১৬০ টাকা। এখন তা কিনতে হবে ১৯৮ টাকায়। এর ফলে দেশের বাজারে আবার বাড়ল সয়াবিন তেলের দাম। বৃহস্পতিবার (৫ মে) সংস্থাটির পক্ষ থেকে দাম বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া, খোলা প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেলের দাম ১৪৩ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৮০ টাকা। আর বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৮৫ টাকা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার পরিশোধিত খোলা পাম সুপার তেলের দাম ১৩৩ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৭২ টাকা। | 6 |
২৫ ফেব্রুয়ারি, বাংলাদেশের ইতিহাসে কালো দিন। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দফতরে (বর্তমান বিজিবি) ঘটে এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা। বিদ্রোহী বিডিআর জোয়ানদের হাতে প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন। বাংলাদেশ বিরোধী অপশক্তি যারা ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, ২০০৪ সালের ২১শে আগস্ট যারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড ছুড়ে মেরেছিল, সেই একই অপশক্তি ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মাত্র ৫০ দিনের মাথায় পিলখানা হত্যাযজ্ঞের ঘটনা ঘটানোর পিছনে ছিল বলে আমার বিশ্বাস। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার স্বচ্ছতার সাথে করেছে। পিলখানা হত্যা মামলায় ৮৫০ জনকে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত করা হয়, তাদের বেশিরভাগই বিলুপ্ত ঘোষিত বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের সদস্য ছিল। বিএনপি এবং এমনকি আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাও এই মামলার আসামি ছিল। ৫ নভেম্বর ২০১৩ সালের ঘটনায় আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। একই মামলায় আরও ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগ কোনো 'জজ মিয়া' নাটক সাজায়নি। এখন সময় এসেছে এই মর্মান্তিক ও নৃশংস ঘটনার পিছনের কারিগরদের খুঁজে বের করার। লেখক : শিক্ষক ও গবেষক বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 2 |
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সবরকম প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবরকম প্রস্তুতি আমরা নেব।' বুধবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে অংশ নেন। খবর বাসস ও ইউএনবির প্রধানমন্ত্রী বলেন, 'আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সকল প্রস্তুতি ও প্রশিক্ষণ নিতে হবে এবং আমরা আমাদের প্রতিটি বাহিনীকে সেভাবেই গড়ে তুলছি।' তিনি বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে সরকারের লক্ষ্য দেশের জনগণ মাথা উঁচু করে বিশ্ব অঙ্গনে চলবে তা নিশ্চিত করা। তিনি বলেন, আমরা (আমাদের দেশের) স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল প্রস্তুতি নেব। কিন্তু কারও সঙ্গে যুদ্ধ করার জন্য নয়, সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে বৈরিতা নেই- এই পররাষ্ট্রনীতি নিয়েই আমরা চলব। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সরকার চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের ডকইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধ জাহাজ তৈরি করব। এর জন্য আমরা ইতোমধ্যে কিছু কার্যক্রম শুরু করেছি। তাছাড়া কক্সবাজারের পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি। শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০৩০ সালের ফোর্সেস গোল অনুসরণ করে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করেছে। তিনি বলেন, সরকার নৌবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য ইতোমধ্যে নৌবাহিনীতে মোট ২৭টি যুদ্ধ জাহাজ সংযোজন করেছে। ২০১৭ সালে নৌবহরে ২টি অত্যাধুনিক সাবমেরিন সংযোজন করেছে। আরও উন্নত প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ করেছে। বিশাল সমুদ্র সম্পদ সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদকে কাজে লাগাতে কাজ করছে। তিনি বলেন, 'বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাঙালি জাতি একটি স্বাধীন জাতি। আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলব। আমরা সেভাবেই দেশ গড়তে চাই এবং আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।' করোনাভাইরাস সম্পর্কে তিনি সবাইকে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকাগুলো অনুসরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল পুরস্কার তুলে দেন। | 6 |
বাবাসহ পরিবারের সবাইকে বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। তার বাবা ও ভাইয়েরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বিএনপির রাজনীতি করায় পরিবারের সঙ্গে বহু আগে থেকেই দূরত্ব তৈরি হয় শ্রাবণের। গত ১৭ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। সেখানে সভাপতি করা হয়েছে পুরনো কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকা শ্রাবণকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৩-২০০৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। শ্রাবণ যশোরের কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলামের ছেলে। পরিবারের সঙ্গে শ্রাবণের সম্পর্ক নেই প্রায় ১৫ বছর ধরে। এ বিষয়ে শ্রাবণ জানান, 'বিএনপিতে যোগ দেওয়ায় পরিবার আমার সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে। আমি প্রথম প্রথম যোগাযোগ রাখার অনেক চেষ্টা করেছি। যখন আমি বুঝতে পেরেছি তারা সম্পর্ক স্বীকার করতে চায় না তখন আমি আমার মতো করে রাজনীতি করে গেছি।' বিডি প্রতিদিন/ফারজানা | 6 |
কত প্রশ্ন, কত আলোচনা। বিশ্বকাপ বাছাইয়ে গোল করবেন কে? অতীতের মতো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও গোল করতে ব্যর্থ ফরোয়ার্ডরা। দোহায় বৃহস্পতিবার যখন আফগানের কাছে চোখ রাঙানি দিচ্ছিল আরেকটি হারের, তখনই পাদপ্রদীপের আলোয় তপু বর্মণ। যার কাজটা রক্ষণ সামলানো, যেটা দারুণভাবে সামলে ছিলেন। কিন্তু শুধু রক্ষণ নয়, নারায়ণগঞ্জ থেকে উঠে আসা বসুন্ধরা কিংসের এ তারকা দলের গুরুত্বপূর্ণ সময়ে হয়ে যান পুরোদস্তুর ফরোয়ার্ড! স্কোরিংয়ের সমস্যাটা দূর করতে নিচ থেকে উঠে এসে কখনও হেডে কিংবা কখনও পা দিয়ে দলকে গোলের উল্লাসে মাতাতে বেশ পারঙ্গম তিনি। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষেও সে কাজটি করেছেন 'ক্রাইসিসম্যান' তপু বর্মণ। ৮৪ মিনিটে রিয়াদুল রাফির হেড থেকে পাওয়া বলটা বুক দিয়ে নামিয়ে শরীরকে দ্রুত ঘুরিয়ে ডান পায়ে করা তপুর গোলটি দেখে অনেকেরই মনে হয়েছে, যেন ইউরোপিয়ান কোনো বড় প্রতিযোগিতার গোল। এ ডিফেন্ডারের গোলেই মুখ বন্ধ হওয়া সমালোচকরা এখন জাতীয় দলের বন্দনায়। আফগানদের সঙ্গে ১-১ গোলের ড্রয়ের নায়ক তপুকে ঘিরেই এখন যত আলোচনা। ২০১৩ সালে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় তপু বর্মণের। নারায়ণগঞ্জের গোদনাইল হাজীরবাগে বেড়ে ওঠা তপুর ফুটবলের হাতেখড়ি বড় ভাই দিপু বর্মণের হাত ধরে। বাবা দয়াল বর্মণ এবং মা ঠাকুর দাসী বর্মণের ঘরে জন্ম নেওয়া ছোট ছেলেটি ছাপিয়ে গেছেন বড় ভাই দিপুকে। ফুটবল খেললেও তপুর মতো বড় মঞ্চে কখনোই দেখা যায়নি বড় ভাই দিপুকে। নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিলের মাঠে একসময় ফুটবল নিয়ে দাপিয়ে বেড়ানো সে ছেলেটিই কিনা এখন বাংলাদেশের ফুটবলের বড় তারকা। আট বছর আগে জাতীয় দলে নাম লেখানো তপুই এখন ফরোয়ার্ডদের ব্যর্থতা ঢাকছেন! গত ছয় বছরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০১৫ সালে কেরালা সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে বাংলাদেশের ৩-০ গোলের জয়ের প্রথম গোলটি ছিল তপুর। ঢাকায় অনুষ্ঠিত ২০১৮ সাফ ফুটবলে বাংলাদেশের জয়ের গল্পগুলোর মূলেই ছিলেন বসুন্ধরা কিংসের এ ডিফেন্ডার। ওই বছরের ৪ সেপ্টেম্বরে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গোলটি ভুটানের সঙ্গে করেছিলেন তিনি। তবে তপুকে সবাই মনে রাখবে ৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১-০ গোলের সেই জয়ের ম্যাচটিতে। পাকিস্তানি খেলোয়াড়দের রক্ষণের দেয়াল ভাঙতে পারছিলেন না বাংলাদেশের কোনো ফরোয়ার্ড। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ক্রাইসিসম্যানের ভূমিকায় তপু বর্মণ। তার গোলেই পাকিস্তানকে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট পেয়েছিল লাল-সবুজের দলটি। বারবার দলের প্রয়োজনে ত্রাতা হয়ে ওঠা তপু এবার অতীতের সব সাফল্যকে ছাপিয়ে গেছেন আফগানিস্তানের বিপক্ষে গোল করে। কারণ বাছাইয়ের শেষ তিন ম্যাচে বাংলাদেশ যে পয়েন্টের আশা করেছিল, তার একটি হলো আফগানিস্তান। জাতীয় দলের জার্সিতে চার গোল করা তপুর কাছে সবচেয়ে দামি গোলটি এখন আফগানদের বিপক্ষে করা গোলটি, 'সাফে পাকিস্তানের বিপক্ষে গোলটি খুব প্রয়োজন ছিল। আর আফগানিস্তানের বিপক্ষে তো সেটা আরও বেশি। কারণ এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ড খেলতে হলে পয়েন্টের বিকল্প ছিল না। ভিন্ন ভিন্ন হিসেবে দুটি গোলই দামি। তবে এ মুহূর্তে আমার কাছে আফগানিস্তানের বিপক্ষে করা গোলটিই মনে হচ্ছে সবচেয়ে বেশি দামি।' | 12 |
শিক্ষিকা ফারহানার বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক মুলতবি করা হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে রবির ঢাকা অফিসে এ বৈঠক শুরু হয়। টানা তিন ঘণ্টা বৈঠক চলার পর কোন সিদ্ধান্ত ছাড়াই এ রাত সাড়ে সাতটার দিকে এ বৈঠক শেষ হয়। বৈঠক শেষে রবিব দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফ ও রেজিস্ট্রার সোহরাব আলী মোবাইল ফোনে শাহজাদপুরের কান্দাপাড়ার প্রশাসনিক ভবনের সামনে অপেক্ষমান শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করেন। এরপর পরই আন্দোলনরত শিক্ষার্থীদের নেতারা জরুরি সভা করে আবারও আন্দোলনের সিদ্ধান্ত নেন। এরপর তারা রাত আটটা থেকে ৯টা পর্যন্ত অনশন ও লাগাতার অবস্থান ধর্মঘট শুরুর ঘোষণা দিয়ে এ কর্মসূচি শুরু করেন।শিক্ষার্থীরা দুটি গ্রুপে ভাগ হয়ে শাহজাদপুরের কান্দাপাড়ার প্রশাসনিক ভবনের সামনে অনশন ও বিসিক বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করেন। এ ঘটনায় আবারও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার আব্দুল লতিফের কাছে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার আব্দুল লতিফ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার বিকেলে ঢাকা অফিসে সিন্ডিকেট বৈঠক ডাকেন। যথাসময়ে এ বৈঠক শুরু হলেও কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি মুলতবি হয়ে যায়। এরপর পরই শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ডাক দেয়। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন গত ২৬ সেপ্টেম্বর পরীক্ষার হলে প্রবেশের সময় ওই বিভাগের প্রথম বর্ষের ১৪ ছাত্রের মাথার চুল কাচি দিয়ে কেটে দেন বলে অভিযোগ ওঠে। চুলকেটে দেওয়ার এ অপমান সইতে না পেরে এক ছাত্র ঘুমের ওষুধ সেবন করে আত্নহত্যার চেষ্টা করে। এ ঘটনার প্রতিবাদে ও শিক্ষিকা ফারহানার অপসারণ দাবীতে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন কর্মসূচি শুরু করে। শিক্ষার্থীদের এ আন্দোলনের মুখে শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে সাময়ীক বরখাস্ত করে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের বদন্ত কমিটি গঠন করে। এরপর তদন্ত কমিটির কাছে নির্যাতিত ছাত্র, প্রত্যক্ষদর্শী,শিক্ষক,কর্মকর্তা,কর্মচারিরা স্বাক্ষ দিলেও শিক্ষিকা ফারহানা স্বাক্ষ না দিয়ে দুই সপ্তাহের সময় প্রার্থনা করেন। তদন্ত কমিটি প্রথমে ৩দিন,পরে আরও ছয় দিন ও সব শেষে ১৪ দিন সময় দেন। এ সময়ের শেষ দিন বৃহস্পতিবারও তিনি স্বাক্ষ দিতে আসেননি। ফলে তাকে আর সময় না দিয়ে তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে শামীম হোসেন বলেন, শুক্রবারের সিন্ডিকেট বৈঠকে শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বরখাস্তর সিদ্ধান্ত হওয়া আশা করেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোন সিদ্ধান্ত না নিয়ে আমাদের পরীক্ষার হলে ফিরে যেতে বলেন। আমরা তাদের এ আদেশ গ্রহণ না করে শিক্ষিকা ফারহানার স্থায়ী বরখাস্ত না হওয়া পর্যন্ত আবারও আন্দোলন শুরু করেছি। এ বিষয়ে জানতে রবিব দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার সোহরাব আলী বলেন গতকার শুক্রবার সিন্ডিকেট সবায় কোন সিদ্ধান্ত হয়নি। কিছু মতভেদের কারণে পরবর্তিতে আবার বৈঠক হবে। এখন আবার ছাত্ররা আন্দোলন শুরু করেছে বলে শুনেছি। এদিকে শনিবার সকাল থেকে সাত শিক্ষার্থী অনশনসহ আবার আন্দোলন শুরু করবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। | 6 |
আবুল হায়াত। বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক। সম্প্রতি তিনি পঁচাত্তর পেরিয়েছেন। বর্তমানে এ অভিনেতা ব্যাংককে অবস্থান করছেন। সেখান থেকে মুঠোফোনে জীবনের এই দীর্ঘ পথচলা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে- কেমন আছেন? ভালো আছি। গেল শনিবার ৭৫ বছর পূর্ণ করে ৭৬-এ পা রেখেছি। সৃষ্টিকর্তার কাছে অসীম কৃতজ্ঞতা। অসুস্থ স্ত্রীকে নিয়ে ব্যাংককে এসেছি। তাই হাসপাতালেই জন্মদিন উদযাপন করতে হয়েছে। চিকিৎসা নিয়ে স্ত্রী এখন কিছুটা সুস্থ, এটাই ছিল জন্মদিনের আনন্দ। বিশেষ দিনের কোনো আয়োজন ছিল কি? 'অভিনয় শিল্পীসংঘ' ও 'নাগরিক নাট্য সম্প্রদায়'-এর যৌথ উদ্যোগে আমাকে সম্মাননা জানানোর কথা ছিল। কিন্তু দেশের বাইরে থাকায় তা আর করা সম্ভব হয়নি। জন্মজয়ন্তীতে সংস্কৃতি অঙ্গনসহ দেশের বিভিন্ন অঙ্গনের ১০০ বিশিষ্ট ব্যক্তির লেখা নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। 'সার্থক জনম তোমার হে শিল্পী সুনিপুণ' বইটিতে সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান, আলী যাকের, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, সুলতানা কামাল, কবি-স্থপতি রবিউল হুসাইন, বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, অপূর্ব, সজল, তিশাসহ আরও অনেকের লেখা রয়েছে। এটি সম্পাদনা করেছেন জিয়াউল হাসান কিসলু। প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশন। অভিনয় জীবনের পাঁচ দশক পার করেছেন। এই দীর্ঘ পথপরিক্রমাকে কীভাবে দেখছেন? অভিনয়ে পাঁচ দশক পার করছি; এটা ভাবতেই অবাক লাগে। মনে হয়, এই তো সেদিন অভিনয় ভুবনে এসেছি। বাবার মঞ্চ নাটক দেখার শখ ছিল। তার সঙ্গে যেতাম মঞ্চ নাটক দেখতে। সেই থেকেই শুরু হয় নাটক আর অভিনয়ের প্রতি ভালোবাসা। মাত্র দশ বছর বয়সেই সুযোগ পেয়ে যাই মঞ্চে অভিনয়ের। পড়াশোনা শেষ করে যোগ দিই ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে। এ পেশায় কাজ শুরু করলেও মূল আকর্ষণ ছিল অভিনয়ের প্রতি। শেষমেশ অভিনয়ে থিতু হই। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মনে হয়েছে 'জীবন এক অভিজ্ঞতাময় সফর'। ক্যারিয়ারে কাদের অবদান বড় করে দেখছেন? শুরুতে আমি আমার বাবা এবং মায়ের কাছে কৃতজ্ঞ। এরপর আমার স্ত্রীর কাছে। কারণ আমি চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আমার সংসার, আমার সন্তানদের আগলে রেখেছিলেন স্ত্রী। আমার নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ গোলাম মুস্তাফা, সৈয়দ হাসান ইমাম, আবুল খায়ের ও সিরাজুল ইসলামের কাছে। যাদের আমি গুরু বলে মেনে চলি, তাদের আদর্শ আমার চলার পথের পাথেয়। টিভি মিডিয়ার বর্তমান অবস্থা কেমন মনে হয়? মিডিয়ায় চরম দুর্দিন চলছে। কারণ, এটি এখন পুরোপুরি ব্যবসায়ীদের হাতে চলে গেছে। সৃজনশীল মানুষের হাতে নেই। অভিনয়, পরিচালনা- সব ক্ষেত্রেই চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। বাজেট কমেছে। বেড়েছে এজেন্সিনির্ভরতা। যে জন্য কাজের মান নেমে যাচ্ছে। এখনকার নাটকে সিনিয়র শিল্পীদের চরিত্র থাকেই না। এসবের মধ্যেও কাজ চলছে, কাজ করছি। জীবনে কোনো অপ্রাপ্তি আছে? জীবনে চেয়েছি কম, পেয়েছি বেশি। এ কারণেই আমি সুখী। সাংসারিক, অভিনয় জীবনে আমি ধন্য। পরিপূর্ণ জীবনে সবার ভালোবাসা নিয়ে বাকি জীবনটা হাসিখুশিতে কাটিয়ে দিতে চাই। | 2 |
নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁও) থেকে গত ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকে প্রার্থী হতে চেয়েছিলেন বিপুল পরিমাণ টাকা, এফডিআর আর মাদক অস্ত্রসহ গ্রেফতার যুবলীগের কেন্দ্রীয় নেতা গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম)। ওই নির্বাচনের আগে সোনারগাঁওয়ের বিভিন্ন স্থানে টানানো হয়েছিল জি কে শামীমের বর্ণাঢ্য ব্যানার। তবে ওই আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা লিয়াকত হোসেন খোকা প্রার্থী হওয়ায় আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। লিয়াকত হোসেন খোকা ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও আসনের সংসদ সদস্য ছিলেন।১১তম জাতীয় সংসদ নির্বাচনের আগে সোনারগাঁওয়ে বেশি বেশি যাতায়াত শুরু করেন জি কে শামীম। তখনই তার নাম শোনেন এলাকার লোকজন। তবে শেষ পর্যন্ত তিনি নৌকার প্রার্থী হতে পারেননি। এ দিকে নৌকার প্রার্থী হতে না পারলেও তিনি জেলা আওয়ামী লীগের পদ বাগিয়ে নিতে চেষ্টাও করেছেন। জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি হিসেবে তার নাম রাখা হয়। তবে বিষয়টি অস্বীকার করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, জি কে শামীম আওয়ামী লীগের কেউ নন। আমার কমিটির কোনো পদে তিনি নেই। তাকে আমারা চিনি না। তবে জি কে শামীমের হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ায় অনেকে হতবাক।খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেফতার হওয়া কেন্দ্রীয় যুবলীগ নেতা জি কে শামীম সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত মো: আফসার উদ্দিন মাস্টারের ছেলে। আফসার উদ্দিন মাস্টার ছিলেন হরিহরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিন ছেলের মধ্যে জি কে শামীম মেজো। বড় ছেলে গোলাম হাবিব নাসিম ঢাকায় জাতীয় পার্টির রাজনীতি করেন। সনমান্দি ইউনিয়নের বাসিন্দারা জানান, প্রাইমারি স্কুল ও হাই স্কুল পাস করার পর তাদের গ্রামে দেখা যায়নি। ঢাকার বাসাবো আর সবুজবাগ এলাকায় বড় হয়েছেন তারা। গত জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে প্রচারণাও চালিয়েছিলেন শামীম। শামীম যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক। সনমান্দি ইউনিয়নের একজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করা শর্তে নয়া দিগন্তকে জানান, জি কে শামীমকে আমরা গত জাতীয় নির্বাচনের সময় চিনেছি। তিনি এখানে এমপি হতে আগ্রহ প্রকাশ করে প্রচারণা চালিয়েছেন। তবে এ আগে এলাকায় তার যাতায়াত খুবই কম ছিল। | 9 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌ ও সড়ক পথের পাশাপাশি আকাশপথেরও আধুনিকায়ন করা হচ্ছে। বাগেরহাটে নির্মাণ করা হবে নতুন একটি বিমানবন্দর। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিশ্বের দূরবর্তী রুট গুলোতে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনায় সরকার আলোচনা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। ঢাকার গ্রিনরোডে নবনির্মিত ১২ তলা বিশিষ্ট পানি ভবন, আগারগাঁওয়ে পর্যটন ভবন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকে জাতির জনকের ম্যুরাল ও এয়ারপোর্টের অভ্যন্তরে মুজিব কর্নার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
ভুলে অন্যের বিকাশে যাওয়া ১ লাখ টাকা ও ৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে মেহেরপুরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ধার এসব মালামাল মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার রাফিউল আলম।পুলিশ সুপার জানান, ভুলক্রমে তিন ব্যক্তির ১ লাখ টাকা অন্যের বিকাশে চলে যায়। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় জিডি করেন। এ ছাড়া ৫টি মোবাইল ফোন হারানোর ঘটনায় বিভিন্ন সময়ে জিডি করা হয়। এসবের পরিপ্রেক্ষিতে মালামাল উদ্ধারে মাঠে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ১ লাখ টাকা এবং হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে। | 6 |
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন।আজ শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ফুলপুর উপজেলা হুজু (৩০), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ (১০), ও মেয়ে আজমিনা (০৮) অজ্ঞাত (৩৫)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে উপজেলা নিগোরকান্দা গ্রামের ফাহাদ, বাবুল ও ফুলপুর উপজেলার রফিককে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।ত্রিশাল থানা ওসি মাইন উদ্দিন বলেন, উপজেলার চেলেরঘাট নামকস্থানে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকে পেছন দিক থেকে আসা শেরপুরগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত ও দশজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন নিহত হয়েছেন। মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। | 6 |
দীর্ঘ এক মাসেরও অধিক সময় পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেলেও দেখা করতে পারেনি তার স্বজনরা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, অনিবার্য কারণবশত বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার সিডিউল বাতিল করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর স্বজনরা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে স্বাক্ষাৎ করবেন। ১৫ দিন পরপর বেগম জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের কথা থাকলেও দীর্ঘ এক মাস পর তাদেরকে সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেন। | 6 |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলামে শুরুতেইদাপট দেখাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। মঙ্গলবার বিকালে এই নিলাম শুরু হয়। এতে বিক্রি হওয়া প্রথম দুই বিদেশি ক্রিকেটারই ক্যারিবীয়। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা কার্লোস ব্রেথওয়েট ও শিরমন হেটমায়ার। কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে লড়াই করে ৫ কোটি রুপিতে কার্লোস ব্রেথওয়েটকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। এদিকে, আরেক ক্যারিবীয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানকে ৪.২০ কোটি রুপিতে দলে টেনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এছাড়া অজি অলরাউন্ডার মরিস হেনরিককে ১ কোটি রুপিতে দলে টেনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। অক্সার প্যাটেলকে ৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি। নিলাম থেকে হৃদ্ধিমান শাহাকে ধরে রেখেছে তার আগের দল সানরাইজার্স হায়দরাবাদ। বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৮/মাহবুব | 12 |
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের অবস্থান কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে উঠিয়ে দেয়। এ সময় সেখান থেকে কমপক্ষে পাঁচজনকে গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে। শাহবাগে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, আটক আন্দোলনকারীদের জিজ্ঞাসাবাদ করা হবে। আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাসের দাবি, তাদের পাঁচজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পাঁচজনই তাদের সংগঠনের যুগ্ম আহ্বায়ক গ্রেফতারকৃতরা হলেন রিয়ানা হক, সামিয়া, নাদিয়া, নদী ও জোবায়ের। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে অবস্থান নেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। শনিবার রাতভর সংগঠনের শতাধিক নেতা-কর্মী শাহবাগে অবস্থান করেন। এরপর রোববার সকাল থেকেই আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে 'মরতে হলে মরবো দাবি নিয়ে ফিরবো,' 'দাবি পূরণ না হলে রাজপথ ছাড়বো না' ইত্যাদি স্লোগান দিতে থাকে। | 1 |
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন (৭৮) মৃত্যু বরণ করেছেন। বৃহস্পতিবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানী গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন ডায়াবেটিস ও লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এবং বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোশাররফ হোসেন সোনারগাঁও উপজেলা পরিষদের দুইবার চেয়ারম্যান ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের পর পর ৫ বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য প্রয়াত মোবারক হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল হাসনাতের ছোট ভাই এবং সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সারের চাচা হন তিনি। বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের অভিবাবক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। শুক্রবার বাদ জুম্মা মোগরাপাড়া হাই স্কুল মাঠে রাষ্ট্রীয়ভাবে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ প্রায় ৫হাজার নেতা কর্মী ও সমর্থক। পরে মোগরাপাড়া দরগাবাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। | 6 |
ঢাকার দুই পর্ব এবং চট্টগ্রামে এক পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন সিলেটে। সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সিলেট পর্বের খেলা। এই ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লা। দুই দলের প্রথম দেখা বরিশালকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল কুমিল্লা। শীর্ষে ওঠার লড়াইয়ে দুই দলই নিজেদের শেষ ম্যাচের একাদশে এনেছে দুইটি করে পরিবর্তন। কুমিল্লা দলে ফাফ ডু প্লেসি ও মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় এসেছেন করিম জানাত ও মুমিনুল হক। অন্যদিকে সাকিব আল হাসানে নেতৃত্বাধীন বরিশালে দুইটি পরিবর্তনই দেশি ক্রিকেটারদের। একাদশে এসেছেন নাইম হাসান ও জিয়াউর রহমান। জায়গা হারিয়েছেন শফিকুল ইসলাম ও ইরফান শুক্কুর। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ৯ পয়েন্ট রয়েছে বরিশালের ঝুলিতে। অন্যদিকে কুমিল্লার সংগ্রহ ৬ ম্যাচে ৯ পয়েন্ট। ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, মেহেদি হাসান রানা ও নাইম হাসান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, সুমন খান, মাহমুদুল হাসান জয়, সুনিল নারিন, মঈন আলি ও করিম জানাত। | 12 |
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মতলববাজ গোষ্ঠী করোনাভাইরাস নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গুজব ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার তৎপরতা চলছে। গুজব ঠেকাতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে। আজ শুক্রবার দুপুরে তাঁর সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এমন নির্দেশনা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নেতা কর্মী, জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন শ্রেণির মানুষ সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসছেন। চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীরা তাদের ওপর দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৩১ দফা নির্দেশনা পালন করতে সবার প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব এক ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশে দেশে সংকট আরও ঘনীভূত হচ্ছে। খেটে খাওয়া মানুষ আজ কষ্ট পাচ্ছেন। সরকার সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবানরাও এগিয়ে এসেছেন। এটা অত্যন্ত আশাব্যঞ্জক দিক। | 9 |
প্রচণ্ড আত্মমর্যাদাসম্পন্ন চরিত্রের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে দেখেছি, ক্ষমতার অহংকার কখনো তাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু উৎসবের নিয়ন আলো আর উচ্চস্বরে চলতে থাকা গানের মূর্চ্ছনায় চাপা পড়ে যাওয়া ক্ষুধার্ত মানুষের কান্নার শব্দ তাকে স্পর্শ করে ভীষণভাবে। নিজে কখনো অভাবের সম্মুখীন না হলেও, সহায়হীন-ভয়ার্ত মানুষের চোখ কেমন হতে পারে তা গভীরভাবে উপলব্ধি করতে পারেন। নতুন করে তিন কোটি টাকা ব্যয়ে আবার উদ্যোগ নিয়েছেন দ্রুত সময়ে ফেনি ডায়াবেটিস হাসপাতালে পাঁচ বেডের আইসিইউ বসানোর। যাতে করোনা আক্রান্ত কোন রোগীর ঢাকা কিংবা চট্টগ্রামে যাওয়া না লাগে। আবারও প্রমাণ করলেন, বঙ্গবন্ধু এবং নেত্রীর কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে কোন পদ-পদবির দরকার হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিব আর নেত্রী শেখ হাসিনার পদবি বিহীন লাখ লাখ সত্যিকারের কর্মীর অনুপ্রেরণা আপনি, আপনাকে সালাম জানাই। লেখক: সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ। বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 2 |
বলিউডে তৈরি হচ্ছে কপিল শর্মার বায়োপিক। পরিচালনায় মৃগদীপ সিং লাম্বা। 'ফুকরে' ছবির পরিচালক মৃগদীপ। ভারতের জনপ্রিয় 'কমেডি কিং'-এর বায়োপিক তৈরির কথা ঘোষণা করলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। ছবির নাম হবে 'ফানকার'।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরণ জানান, 'ফুকরে' পরিচালক তৈরি করবেন কপিল শর্মার বায়োপিক। নাম 'ফানকার', যার অর্থ শিল্পী। প্রযোজনায় লাইকা প্রোডাকশন। ছবিতে কপিল শর্মার চরিত্রে কে অভিনয় করবেন, তা অবশ্য জানানো হয়নি।কপিল শর্মার বায়োপিক হবে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কমেডিয়ানের ভক্তরা। ছবিতে নিজের নাম চরিত্রে কপিলই অভিনয় করবেন, নাকি অন্য কেউ, তা নিয়ে জল্পনা রয়েই গেছে। কমেডিয়ান কপিল শর্মার জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই বায়োপিক। পরিচালক লাম্বা জানান, 'ভারতের সব থেকে জনপ্রিয় শিল্পী কপিল শর্মার জীবনকাহিনি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।' তবে কপিলের শৈশবের কথাও তুলে ধরা হবে কি না, তা অবশ্য জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। অন্যদিকে প্রযোজক জৈন বলছেন, 'লক্ষ লক্ষ লোক প্রতিদিন হাসির ডোজ পান কপিলের জন্য। আমাদের প্রত্যেকের জীবনেই ভালোবাসা, হাস্যরসের প্রয়োজন হয়। কপিলের গল্প বড় পর্দায় আনার সুযোগ পেয়ে আমরা সত্যিই গর্বিত।''ফুকরে ৩' ছবির শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক মৃগদীপ সিং লাম্বা। 'দ্য কপিল শর্মা শো' বর্তমানে খুবই জনপ্রিয়। এই শোয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন কপিল। | 2 |
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গাদের পাসপোর্ট করিয়ে দিতে একটি চক্র গড়ে উঠেছে। কিছু লোক সঙ্গবদ্ধভাবে এই অপরাধ করছে। সরকার সেই জালিয়াতি চক্রকে খুঁজে বের করার চেষ্টা করছে। যারা এই অপরাধ করছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ২০০০ সালের এসএসসি পরীক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ২০০০ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের এই সংগঠনটি বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করছেন। মাশরাফি বিন মর্তুজা নিজেও ২০০০ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি অবৈধ জাতীয় পরিচয়পত্রধারী রোহিঙ্গাদের খোঁজা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে কয়েকজন রোহিঙ্গাকে গ্রেফতারও করেছে। তিনি বলেন, রোহিঙ্গারা তাদের নির্ধারিত ক্যাম্প থেকে বের হলেই ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গারা কিভাবে মোবাইল ফোন হাতে পেল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। স্থানীয়দের অসুবিধার কারণে মোবাইল ফোনের নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করে দেওয়া যাচ্ছে না বলেও তিনি জানান। | 6 |
বরগুনার পাথরঘাটা উপজেলার বিএফডিসি মৎস্যঘাটে কাকডাকা ভোর থেকে শুরু হয় কর্মব্যস্ততা। জেলে, পাইকার, আড়তদারসহ মৎস্যজীবীদের পদচারণায় মুখর থাকে গোটা বিএফডিসি এলাকা। একের পর এক ট্রলার নোঙর করে বিএফডিসি ঘাটে।ঘাট শ্রমিকেরা ঝাঁপি নিয়ে ছুটে আসেন, ট্রলার থেকে মাছ তুলে নিলামের জন্য স্তূপ করা হয়। এরপর শুরু হয় নিলামের ডাক। এই ৩ হাজার ৪০০, ৩ হাজার ৫০০, ৪ হাজার, ৪ হাজার ১০০, বিক্রি শেষ। ক্রেতা মাছ বুঝে নিয়ে প্রক্রিয়াজাত করে গাড়িতে তুলে চালান করে দেন। এখানকার গত চার মাসের চিত্র এটি। কিন্তু এখন গোটা এলাকা জুড়ে সুনসান নীরবতা।গত ৪ অক্টোবর থেকে ইলিশের প্রজননকালীন নিষেধাজ্ঞা শুরু হলো। ২২ দিনের জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞাকে সামনে রেখে আড়তদার-মৎস্যজীবীসহ সব শ্রেণির মানুষের প্রস্তুতি থাকে। ৩ অক্টোবর থেকেই তারা পাততাড়ি গুটিয়ে বাড়ির পথ ধরেন।বঙ্গোপসাগরের উপকূলে উপজেলা পাথরঘাটা, মৎস্য আহরণের অন্যতম ক্ষেত্র হিসেবে পরিচিত। এখান থেকে জেলেরা বিভিন্ন হাটে মাছ বিক্রি করতে নিয়ে যেতেন। পরে এখানেই গড়ে ওঠে মৎস্যকেন্দ্র। এখন আর মাছ বিক্রির জন্য জেলেদের অন্য কোথাও যেতে হয় না। বরং মৎস্য ব্যবসায়ীরা এখানে আসেন। বিনিয়োগ করা হয় কোটি কোটি টাকা। এখান থেকে দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ ইলিশ যায়।পাথরঘাটার দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনা, পশ্চিমে বলেশ্বর নদের ওপারে সুন্দরবন। আর উত্তরে দেশের অন্যতম ইলিশের ভান্ডার বিষখালী নদী। বছরান্তে ইলিশ ধরার মৌসুম এলে হেসে ওঠে এই জনপদের মানুষ। সাড়া পড়ে যায় চারদিকে। মৌসুমের জন্য জেলেরা নতুন জাল কেনেন, ট্রলার মেরামত করেন, ট্রলারে লাগিয়ে নেন সৌর বাতি।পাথরঘাটা পৌর শহর থেকে শুরু করে আশপাশের গোটা এলাকার এক-তৃতীয়াংশ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম মাছ শিকার। ইলিশের মৌসুম এলেই এই এলাকায় একটা রমরমা অবস্থা বিরাজ করে।পাথরঘাট সদর ইউনিয়ন, চরদুয়ানী, কাঠালতলী, কাকচিড়াসহ বঙ্গোপসাগরের মোহনা ও নদী তীরবর্তী গ্রামগুলোর মানুষ অধিকাংশই এখন পেশাজীবী জেলে। এখানে চোখে পড়ে কয়েক ধরনের ট্রলার-নৌকা। এগুলো তিন ভাগে বিভক্ত। এর মধ্যে প্রথম ভাগে ফেলা যায় বড় ট্রলারগুলো। এগুলো গভীর সমুদ্রে ইলিশ ধরতে যায়। এতে লোক থাকে ১৬-২২ জন। এ ধরনের নতুন ট্রলার জলে ভাসাতে ৪০ লাখ থেকে ১ কোটি টাকা খরচ হয়। সঙ্গে যোগ করতে হয় ১৫-৩০ লাখ টাকার জাল। ইঞ্জিন ও অন্যান্য খরচ আছে আরও ১০ লাখ টাকার।মাঝামাঝি অবস্থানে থাকা ট্রলারগুলো 'ডুবা ট্রলার' হিসেবে পরিচিত। এগুলো সমুদ্র মোহনা ও নদীতে ইলিশ ধরে। ভূমি থেকে অন্তত ৩৫-৪০ কিলোমিটার দূরে যায় এই ট্রলার। এই ট্রলারে লোক থাকে ৬-৮ জন। এই ধরনের ট্রলার জলে ভাসাতে খরচ পড়ে ৮-১০ লাখ টাকা। প্রতি মৌসুমে এই ট্রলার চালাতে অন্তত ৫০-৭০ হাজার টাকা খরচ হয়। অন্যদিকে ছোট ইলিশ নৌকাগুলো সাধারণত নদীতে জাল ফেলে। কারেন্ট জাল ব্যবহার করে বলে এই নৌকাগুলো 'নেটওয়ার্ক' বলে পরিচিত। এই ইলিশ নৌকা জলে ভাসাতে খরচ পড়ে ২-৩ লাখ টাকা। ৪-৫ জন লোক হলে এই নৌকা চালানো যায়।সরকারের খাতায় ইলিশ আহরণের হিসাব ঊর্ধ্বমুখী। জেলে-আড়তদারদের কেউ লাভে আছেন, কেউ লোকসানে। এভাবেই চলছে বছরের পর বছর। আয়-ব্যয়ের এই হিসাব সবার কাছে থাকলেও ইলিশ ধরতে গিয়ে শূন্য হাতে ফেরা, নিখোঁজ কিংবা প্রাণ হারানো জেলেদের খবর রাখেন কজন? নিষেধাজ্ঞা আসে, কোলাহল থামে, মলিন মুখে বাড়ি ফিরে যান বহু জেলে। আবার শুরু হয় তাদের সংকটের দিন। এই সংকট টিকে থাকার, পরিবার নিয়ে দুমুঠো খেয়ে-পরে বাঁচার। | 6 |
ইতালিয়ান সিরি আ'তে নাপোলির বিরুদ্ধে ২-০ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান। এরই মধ্যে রেকর্ড টানা নবম শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস। তাই দুই আর তিন নম্বর জায়গাটা নিয়ে চলছে লড়াই। ঘরের মাঠে জয়ে তাতে এগিয়ে থাকলো ইন্টার। নাপোলির বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে দানিলো ডামব্রোসিও'র গোলে লিড নেয় স্বাগতিকরা। পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ চালায় নাপোলি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচে ফেরা হয়নি তাদের। বিরতির পর খেলার ৭৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে লিড ডাবল করে ইন্টার মিলান। প্রায় ৩০ গজ দূর থেকে জোরালো শটে বল জালে জড়ান মার্টিনেজ। ২-০ ব্যবধানের জয়ে টেবিলের দ্বিতীয় স্থানটা দখলে রাখলো ইন্টার মিলান। অন্যদিকে টেবিলের সাতে নামল নাপোলি। | 12 |
দক্ষিণ ভারতীয় ছবি নিয়ে আলোচনা বাড়ছে দিন দিন। বাংলাদেশেও আছে এই ছবিগুলোর জনপ্রিয়তা। বক্স অফিসেও যে বলিউডকে হারিয়ে দিচ্ছে, তার বড় প্রমাণ 'বাহুবলী'। তবে শুধু যে ছবিগুলো এগিয়ে যাচ্ছে, তা নয়, ভারতীয় ফ্যাশনের জগতেও জায়গা করে নিচ্ছেন এই তারকারা। 'এস/ও সত্যমূর্তি' ছবিতে আল্লু অর্জুনের স্টাইল ও 'ডার্লিং' ছবিতে প্রভাসের স্টাইল ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠেছিল। | 2 |
প্রাণঘাতী করোনাভাইরাসের কাঁটায় বিদ্ধ বলিউড। একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। অর্জুন, অংশুলা, রিয়ারা বর্তমানে করোনা পজিটিভ। সবে করোনামুক্ত হয়েছেন কারিনা-অমৃতারা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার সকালেই করোনা পজিটিভ হওয়ার কথা জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। তিনি জানান, কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ তার স্ত্রী প্রিয়া রুঞ্চালও। জন লিখেছেন, "তিনদিন আগে আমি একজনের সঙ্গে সাক্ষাৎ করি, এরপর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর আমি আর প্রিয়া করোনা পরীক্ষা করাই, আমাদেরও রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা বাড়িতেই নিভৃতবাসে ছিলাম ওই ঘটনার পর থেকে এবং আমরা কারো সংস্পর্শে আসিনি। আমরা দু'জনেই সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড এবং আমাদের করোনার খুব সামান্য উপসর্গ রয়েছে। দয়া করে সুস্থ থাকুন, স্বাস্থ্যবান থাকুন, মাস্ক পরুন।" দু'দিন আগেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন শাহিদের 'জার্সি' অভিনেত্রী ম্রুনাল ঠাকুর, করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অভিনেত্রী-ডান্সার নোরা ফাতেহিরও। অভিনেত্রী জানিয়েছেন, "বিছানা ছেড়ে উঠতে পারছি না।" বিডি প্রতিদিন/কালাম | 2 |
উচ্চতর শিক্ষার ডিগ্রি ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) লাভ করলেন রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মাস খানেক আগে ১০ বছর ধরে চলতে থাকা বন্যার পিএইচডি কোর্সের অধ্যায় শেষ হয়েছে। এখন তাঁর নামের সঙ্গে 'ডক্টর' যোগ করা যায় বলেও জানিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রথম আলোকে গতকাল রোববার দুপুরে এই খবর জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রেজওয়ানা চৌধুরী বন্যা তাঁর পিএইচডি ডিগ্রির পাঠ চুকিয়েছেন। শুরুতে এই কোর্সে তাঁর গাইড হিসেবে ছিলেন ড. মৃদুল চক্রবর্তী। তাঁর প্রয়াণের পর ড. বিশ্বজিৎ ঘোষের তত্বাবধানে তিনি এই কোর্স সম্পন্ন করেন। কোর্সটির সহযোগী তত্বাবধায়ক ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। রেজওয়ানা চৌধুরী বন্যা যখন তাঁর পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, তখন মৃদুল চক্রবর্তী ও আনিসুজ্জামান পরলোকে পাড়ি জমিয়েছেন। এ নিয়ে বেদনাভারাক্রান্ত দেশের এই বরেণ্য সংগীতশিল্পী।বন্যা জানান, পিএইচডিতে তাঁর গবেষণার বিষয় ছিল 'রবীন্দ্রসংগীতের দুই পর্ব-নদীতীরে ও শুষ্ক মাটিতে'। এটা কম্পারেটিভ স্টাডিও বলছেন তিনি। নদীতীর বলতে এখানে তিনি বোঝাতে চেয়েছেন পূর্ববঙ্গ আর শুষ্ক মাটি বলতে শান্তিনিকেতনকে বুঝিয়েছেন। পিএইচডি ডিগ্রি অর্জনে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, 'আমি খুবই এক্সাইটেড। আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম অর্জন। শেষ পর্যন্ত পিএইচডি কমপ্লিট করতে পেরেছি! আমি যখন পিএইচডি শুরু করি, তখন আমার গাইড আমারই বন্ধু ড. মৃদুল চক্রবর্তী মারা গেল। শেষের দিকে আবার আরেকজন গাইড ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানও মারা গেলেন। বলা যেতে পারে, আমাকে নানা চড়াই-উতরাই পার করতে হয়েছে। শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি, এটাই অনেক বড় বিষয়।' 'রবীন্দ্রসংগীতের দুই পর্ব-নদীতীরে ও শুষ্ক মাটিতে' এই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করার পথে রবীন্দ্রসংগীতই তাঁকে সবচেয়ে বেশি চালিত করেছে বলে জানালেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি বলেন, 'নানান ব্যস্ততার মধ্যেও আমার গাইডরা তো বটেই, বাড়ির লোকেরা ভীষণ অনুপ্রেরণা জুগিয়েছে। আরেকটা কথা বলব, আমাকে সবচেয়ে বেশি চালিত করছে রবীন্দ্রনাথের গান। যেহেতু আমি রবীন্দ্রসংগীত গাই, তাই আমার জন্য এই বিষয়টা ভীষণ ভালো লাগারও ছিল। আমার কাজটা নতুন প্রজন্মের যারা রবীন্দ্রসংগত নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে, তাদের খুব কাজে লাগবে।' কথায় কথায় রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, '২০১১ সালের রবীন্দ্রনাথের সমস্ত গানের সংকলন নিয়ে শ্রুতি গীতবিতান করেছি, রেকর্ডেড ভার্সন। বলা যেতে পারে, আমার পিএইচডি তারই একধরনের ধারাবাহিকতা। ওইটা ছিল প্র্যাকটিক্যাল, সব গানের লাইভ রেকর্ডিং, আর এটা হচ্ছে, ওটারই একটা একাডেমিক ভার্সন। গানের তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা ইত্যাদি। শুরু করেছিলাম ২০১১ সালের দিকে। প্রথমে আমার বন্ধু মৃদুল চক্রবর্তীই বলত, পিএইচডি ডিগ্রিটা করো, করো। বিষয়টা যখন নির্বাচিত হলো, তখন অধ্যাপক আনিসুজ্জামানের সঙ্গেও কথা বললাম, তিনিও উৎসাহ দিয়ে বললেন, কর, কর। এই ধরনের কাজ আগে হয়নি। যাঁরা আমার গাইড ছিলেন, তাঁরা কেউই আজ বেঁচে নেই, এটা আমাকে ভীষণ বেদনাভারাক্রান্ত করে। এ ছাড়া আমার গুরু কণিকা বন্দ্যোপাধ্যায় এবং বাবা মাজহারুদ্দিন খান এই ডিগ্রি অর্জনের খবরটা শুনে খুবই গর্বিত হতেন। বাবা অনেক বেশি খুশি হতেন, কারণ শেষ পর্যন্ত এটা আমি শেষ করতে পেরেছি। আমি যখন পিএইচডি নিয়ে পরিকল্পনা করছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম, ২০১১ সালের ওই সময়টায় আমার আব্বা মারা গেলেন। শুরুটাও দেখে যেতে পারেননি!' বন্যা বললেন, 'শুনেই আমার বাবা বলছিলেন, পড়ো পড়ো। বাবা পড়াশোনা খুব ভালোবাসতেন। তিনি বলতেন, শুধু গানবাজনা করলে তো হবে না, পড়াশোনাও করতে হবে। এই পিএইচডি ডিগ্রি আমার বাবা, গুরু এবং গাইডদের প্রতি একধরনের ট্রিবিউট। শেষ পর্যন্ত আমি আসলে শেষ করতে পারলাম।' | 2 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.