text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অনিমেষ নামের এক ছাত্র আহত হয়েছেন। হলের প্রাধ্যক্ষসহ কয়েকজন শিক্ষার্থী বলছেন, অনিমেষ সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে গেছেন। তবে জগন্নাথ হলের ছাত্রদের কেউ কেউ বলছেন, অনিমেষ হলের পঞ্চম তলা থেকে লাফ দিয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। আহত ছাত্র এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ। অনিমেষ বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে চতুর্থ বর্ষে অধ্যয়নরত বলে জানা গেছে। অন্য ছাত্ররা হল প্রশাসনের সহযোগিতায় অনিমেষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা প্রথম আলোকে বলেন, 'অনিমেষ সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের কার্নিশে বসে ছিল। সে অবস্থায় নিচে পড়ে গেছে। এখন সে ভালো আছে। মাথায় আঘাত লাগেনি, স্পাইনাল কর্ডেও (মেরুদণ্ড) সমস্যা হয়নি। সে সুস্থ হয়ে উঠবে বলে আমরা আশা করি। সবার দোয়া ও ঈশ্বরের কৃপায় বড় কোনো ক্ষতি হয়নি। সবার কাছে অনুরোধ, তার জন্য দোয়া করবেন।'
6
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ৩২ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৭৫ হাজার। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫২৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ৭৫১ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ লাখ ৯৬ হাজার ৩৮১ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৩৮ হাজার ২৪৭ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩ জন। আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এ পর্যন্ত মারা গেছে ৭২ হাজার ৯২১ জন। মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৪ হাজার ৮৩০ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৯০ হাজার ১৩৩ জন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৭ হাজার ৬৪৫ জন, যাদের মধ্যে মারা গেছেন ২৩ হাজার ৭২৭ জন। আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৭ লাখ ৩৩ হাজার ৬৯৯ জন। আর মৃতের সংখ্যা ১১ হাজার ৪৩৯ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে মেস্কিকো। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৫ হাজার ৪৯১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৪৩৫ জন। মৃত্যুতে পঞ্চম অবস্থানে আছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ৯৬৭ জন এবং আক্রান্ত ২ লাখ ৪৩ হাজার ২৩০ জন। মৃতের দিক থেকে ৬ষ্ঠ অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ৩০ হাজার ২৯ জন ও আক্রান্ত ১ লাখ ৭২ হাজার ৩৭৭ জন। ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪০৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩ হাজার ৩৩ জন। এছাড়া পেরুতে আক্রান্ত ৩ লাখ ৩০ হাজার ১২৩ জন, মৃতের সংখ্যা ১২ হাজার ৫৪ জন। জার্মানিতে কোভিড-১৯ এ আক্রান্ত ২ লাখ ৪৩৬ জন, মারা গেছেন ৯ হাজার ১৩৯ জন। ইরানে আক্রান্ত ২ লাখ ৫৯ হাজার ৬৫২ জন, মারা গেছেন ১৩ হাজার ৩২ জন। পাকিস্তানে আক্রান্ত ২ লাখ ৫১ হাজার ৬২৫ জন, মারা গেছেন ৫ হাজার ২৬৬ জন। কানাডায় আক্রান্ত ১ লাখ ৮ হাজার ১৫৫ জন এবং মৃতের সংখ্যা ৮ হাজার ৭৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন এবং মোট মৃতের সংখ্যা দুই হাজার ৩৯১ জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ৯৮ হাজার ৩১৭ জন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
3
আদালতের রায় নিয়ে বিএনপি নেতারা 'মিথ্যাচার করে' দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির একটি কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, 'জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে। আদালতের বিষয় মাঠে এনে বিএনপি নেতারা মিথ্যাচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন।' তিনি বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচার বিভাগকে নিয়ে যেসব অভিযোগ করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, যার প্রমাণ ফেনীর একরাম হত্যা মামলার রায়। কাদের বলেন, 'বিচার বিভাগ স্বাধীন বলেই ওই মামলায় আদালত এমন রায় দিয়েছে। তাই আপনারা আদালতের রায়ের বিরুদ্ধে অহেতুক ভিত্তিহীন অভিযোগ করে দেশের রাজনৈতিক পরিবেশ খারাপ করবেন না।' সেতুমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ কখনো বন্দুকের নলের সাহায্যে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসতে চায়।' দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনারা মানুষের কাছে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরুন ও তাদের পাশে দাঁড়ান।' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'আমাদের সকল কাজই যে ভুল-ত্রুটির ঊর্ধ্বে তা নয়। তবে এ ভুল-ত্রুটি শোধরানোর মতো ইচ্ছা ও শক্তি আওয়ামী লীগের রয়েছে। আর আওয়ামী লীগের চেয়ে বেটার সরকার আগামীতে আর হবে না।' ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমীন ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।
9
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষার আট কোটি টাকা শিক্ষক-কর্মকর্তারা ভাগাভাগি করে নেওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বুধবার বেলা সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ তদন্ত শুরু হয়। এখনও তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য গোলাম দস্তগীর। তদন্তের জন্য আসা ইউজিসির গঠিত তিন সদস্যের কমিটির সদস্যরা হলেন, ইউজিসি সদস্য আবু তাহের, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক গোলাম দস্তগীর। তদন্ত কমিটির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, ট্রেজারার রাশেদা আখতার, রেজিস্ট্রার রহিমা কানিজ। এছাড়াও ডেপুটি রেজিস্ট্রার, ডেপুটি কম্পট্রোলার প্রমুখ উপস্থিত আছেন। এদিকে দীর্ঘদিন পর অফিস করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তবে তিনি তদন্ত কমিটির বৈঠকে উপস্থিত হননি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি ফরম বিক্রি করে বিশ্ববিদ্যালয়ের মোট আয় হয় প্রায় ২০ কোটি টাকা। এরমধ্যে ১০ কোটির বেশি ব্যয় হয় পরীক্ষা আয়োজনে। আর দুই কোটির বেশি ব্যয় হয় অন্যখাতে। বাকি আট কোটি টাকার বেশি নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে।
6
সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খানের সঙ্গে সাত বছরেরও বেশি সময় ধরে পরিচয় ইসরাত জাহান লাসমির। তাদের দুজনের মধ্যকার প্রেমের সম্পর্কের সফল পরিণতি হতে যাচ্ছে দুই পরিবারের সম্মতিতে। এরই মধ্যে গেল বছরের ২৩ সেপ্টেম্বর ইউসুফের ও লাসমির আকদ সম্পন্ন হয়েছে। গত ১০ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় ইউসুফ ও লাসমির গায়ে হলুদ সম্পন্ন হয়। আগামী ১৭ জানুয়ারি রাজধানীর মহাখালীর একটি অভিজাত মিলনায়তনে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানালেন ইউসুফ আহমেদ খান। ইউসুফের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। অন্যদিকে লাসমির গ্রামের বাড়ি পিরোজপুর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনাস্য মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। ইউসুফ আহমেদ বলেন, আমার কোনো বিশেষ চাওয়া নেই। আমার বাবা-মা আমার সঙ্গীত শিক্ষার পেছনে অনেক ত্যাগ করেছেন। চাই আমাকে ঘিরে তাদের স্বপ্ন পূরণ করতে। বাংলা গানের বিশাল জগতে আমার বাবার অবদান তুলে ধরতে। মায়ের অবদান না বলি। তাহলে কম হতে পারে। সবাই বাবা-মার জন্য দোয়া করবেন। লাসমি আর আমার জীবন যেন গানের সঙ্গে মিশে পার করতে পারি। লাসমি ছবি আঁকতে ভালোবাসে। আমি চাই ও কাজের পাশাপাশি ছবি আঁকুক। এদিকে এবারই প্রথম ইউসুফ কোনো সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। শহীদুল হক খানের নির্মাণাধীন সিনেমা 'যুদ্ধ শিশু'তে তিনি প্রথমবারের মতো প্লে-ব্যাক করেছেন। গানের কথা হচ্ছে 'মাগো তোমায় আমি দুচোখ ভরে দেখতে চাই'। গানটির সুর করেছেন শেখ সাদী খান এবং সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। জানুয়ারিতে গানচিল থেকে দুটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে তার।
5
ভারতের নাগরিকত্ব (সংশোধনী) আইন-২০১৬ নিয়ে বিজেপি জোট থেকে সরে যাওয়ার পর নতুন করে এ নিয়ে সরব হয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণপরিষদ (এজিপি)। দলটি সিদ্ধান্ত নিয়েছে এ বিলের প্রতিবাদে অনশন ধর্মঘটে যাবে তাদের এমএলএ বা বিধায়কেরা। সোমবার এজিপি জানিয়েছে, আগামী ২৪ জানুয়ারি তাদের ১২ জন বিধায়ক ১০ ঘণ্টার অনশন ধর্মঘট পালন করবেন। নাগরিকত্ব বিল নিয়ে আন্দোলনকারী অন্য দলগুলোর সাথে যোগ দেবেন তারা। নাগরিকত্ব বিল নিয়ে আপত্তি জানিয়ে এরই মধ্যে আসামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট থেকে এরই মধ্যে বেরিয়ে গেছে এজিপি। লোকসভায় বিলটি উত্থাপন ও পাসের আগের দিন গত ৭ জানুয়ারি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দলটির তিন সদস্য। বিলটিতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে প্রবেশকারী অমুসলিমদের (হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ ও খ্রিষ্টান সম্প্রদায়) নাগরিকত্বের বিধান রাখা হয়েছে। বিরোধীরা বলছে, এই আইনটি ১৯৮৫ সালের আসাম অ্যাকর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ১৯৮৫ সালের আসাম অ্যাকর্ডে বলা হয়েছিল, ১৯৭১ সালের ২৪ মার্চ থেকে যারা আসামে বাস করছে, তারাই শুধু নাগরিকত্ব পাবে। কিন্তু বিল নিয়ে আসামে তীব্র প্রতিবাদ রয়েছে।রাজ্যের ছয়টি জাতিগত গোষ্ঠীকে শিডিউল ট্রাইবস (তফশিলি উপজাতি) হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে গত ১১ জানুয়ারি ধর্মঘট পালন করছে স্থানীয় আদিবাসী সংগঠনগুলো। আসামের যে ছয়টি জনগোষ্ঠীকে সরকার তফশিলি উপজাতির মর্যাদা দিতে চাইছে সেগুলো হলো আহোম, মটক, মরান, চুটিয়া, কোচ-রাজবংশী এবং আদিবাসী তথা চা সম্প্রদায়।
3
বৈশাখীর সকালের গানে গাইবেন মারুফা জান্নাত তৃষা। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ৮টা ২০ মিনিটে। মারুফা জান্নাত তৃষা রক্ষিত মূলত আধুনিক গানের শিল্পী। এছাড়াও তিনি সব ধরনের গানেই অভ্যস্ত। এদিন প্রচার হবে তার গাওয়া ৯টি গান। বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ
2
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশেই সমাহিত করা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে। এর আগে বৃহস্পতিবার বাদ যোহর তার নির্বাচনী এলাকা কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ৪র্থ জানাজার নামাজ বিকাল ৪ টায় ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাদ আসর তার গ্রামের বাড়ি মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা শেষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাজার আগে বিভিন্ন দল মতের মানুষ প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, তিনি বিনয়ী মানুষ ছিলেন। প্রতিহিংসার রাজনীতি তিনি করতেন না। স্বজনরা তার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এই সময় উপস্থিত মুসল্লিদের চোখ ভিজে যায়। করোনা ও লকডাউনের মাঝেও প্রত্যেকটি জানাজায় মানুষের উপস্থিতি দেখা গেছে। আবদুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মতিন খসরুর বর্ণাঢ্য জীবন আবদুল মতিন খসরু ১২ ফেব্রুয়ারি ১৯৫০ সালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী মো. আবদুল মালেক এবং মাতা জাহানারা বেগম। তিনি চার ভাই তিন বোনের মধ্যে সকলের বড় ছিলেন। তার এক ছেলে এক মেয়ে রয়েছে। বড় মেয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে কর্মরত আছেন ও ছেলে আর্কিটেক পেশায় নিয়োজিত। আবদুল মতিন খসরু মাধবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ওস্নাতক করেন। কুমিল্লা ল' কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। ১৯৭৮ সালে কুমিল্লা জজকোর্টে যোগদান করেন। ১৯৮২ সালের ১৩ জুলাই হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০১০ সালের ২৪ আগস্ট তিনি জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন তিনি। পরে ১৯৯১ সালে নৌকা প্রতীক নিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। আইনমন্ত্রী থাকাকালে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেন, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের পথ খোলে। শুধু রাজনীতে নয়, আইন এবং সামাজিক অঙ্গনেও তিনি জনপ্রিয় ছিলেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হারলেও বেড়েছে তার জনপ্রিয়তা। ২০১৬ সালের চেয়ে এ বছর অনুষ্ঠিত নির্বাচনে জাতিগত সংখ্যালঘুদের ভোট বেশি পেয়েছেন তিনি। গত চার বছরে বর্ণবাদী এবং ইসলামবিদ্বেষী হিসেবে পরিচিত হয়ে উঠেছেন ট্রাম্প। যদিও তার দাবি, ডেমোক্র্যাটরা তাকে এসব তকমা দিয়েছেন আফ্রিকান আমেরিকানদের একচেটিয়া ভোট পেতে। বাস্তবতা হলো, ২০১৬ সালের তুলনায় ২০২০ সালের নির্বাচনে সব মিলিয়ে এক কোটি ভোট বেশি পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু বিদেশে নয়, নিজ দেশেও তুমুল সমালোচিত এই প্রেসিডেন্টের জনপ্রিয়তা না কমে বরং বেড়ে যাওয়ার বিষয়টি অনেককেই অবাক করেছে। তবে চার বছরে ট্রাম্পের নানা পদক্ষেপই বাড়িয়েছে তার জনপ্রিয়তা। নয়া উদারনৈতিক অর্থনীতির বিপরীতে রক্ষণশীল নীতি দিয়ে শ্বেতাঙ্গদের পাশাপাশি অনেক অশ্বেতাঙ্গকে আকৃষ্ট করেছেন ট্রাম্প। অনেকে এমনও মনে করেন, ট্রাম্পের চেয়ে অন্য কোনো প্রেসিডেন্ট খ্রিষ্টান ক্যাথলিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন করতে পারবেন না। এবারের নির্বাচনী প্রচারণায় ডেমোক্র্যাটদের সঙ্গে বামপন্থিদের একাকার করে নানা মন্তব্য করেছেন তিনি। এর ফলে কিউবা, বলিভিয়া কিংবা ভেনেজুয়েলা থেকে যারা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, তারা ট্রাম্পকে ভোট দিয়েছেন দেদার। এডিসন রিসার্চ-এনইপির জরিপে দেখা গেছে, ট্রাম্প একচেটিয়াভাবে শ্বেতাঙ্গদের ভোট পেয়েছেন। অন্যদিক একচেটিয়াভাবে কৃষ্ণাঙ্গদের ভোট পেয়েছেন নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদের অসংখ্য অভিযোগ থাকলেও গত নির্বাচনের তুলনায় এবার ট্রাম্প তাদের ভোট বেশি পেয়েছেন। কৃষ্ণাঙ্গ পুরুষদের ১৯ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প, যা ২০১৬ সালের তুলনায় ৬ শতাংশ বেশি। কৃষ্ণাঙ্গ নারীদের ভোট পেয়েছেন ৫ শতাংশ। অথচ গত নির্বাচনে এই গোষ্ঠীর একচেটিয়া ভোট পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। গতবারের তুলনায় হিস্পানিক বা লাতিনো পুরুষদের ৪ শতাংশ এবং নারীদের ৫ শতাংশ ভোট বেশি পেয়েছেন ট্রাম্প। ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এশীয় এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের ৩৮ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প, যা গতবারের চেয়ে ৭ শতাংশ বেশি। কৃষ্ণাঙ্গদের ছাড়িয়ে চলতি বছর লাতিনোরা যুক্তরাষ্ট্রের বৃহত্তম সংখ্যালঘু ভোটার গোষ্ঠী হিসেবে উঠে আসে। অভিবাসন ইস্যুতে সব সময়ই রক্ষণশীল নীতি গ্রহণ করে আসা ট্রাম্পের পক্ষে তাদের অবস্থান নিতে দেখা গেছে সম্প্রতি। ২০১৭ সালে গ্যালাপের জরিপ অনুযায়ী, ৬৭ শতাংশ লাতিনো অবৈধ অভিবাসী নিয়ে চিন্তিত। এ সংখ্যা লাতিনো নন এমন শ্বেতাঙ্গদের (৫৯ শতাংশ) তুলনায় বেশি। ২০১৮ সালে পরিচালিত হাওয়ার্ড-হ্যারিস জরিপে দেখা গেছে, ৮৫ শতাংশ কৃষ্ণাঙ্গ মনে করে, যুক্তরাষ্ট্রে অভিবাসনের সংখ্যা কমানো উচিত। ৫৪ শতাংশ কঠোর অভিবাসন নীতির পক্ষে। এসব জরিপ থেকে একটি বিষয় পরিস্কার তা হলো, অনেক কৃষ্ণাঙ্গ এবং লাতিনো ট্রাম্পের রক্ষণশীলতা পছন্দ করছেন নিজেদের রুটি-রুজি নিশ্চিত করতে, যাতে সেখানে কেউ ভাগ বসাতে না পারে। অন্যদিকে, যুগ যুগ ধরে বঞ্চিত হয়ে আসা ডেমোক্র্যাটদের উদারনীতি নিয়ে সন্দিহান অনেক কৃষ্ণাঙ্গ এবং লাতিনো। বরং গত চার বছরে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ভালো অবস্থানে নিতে পারায় তার প্রতি এসব সংখ্যালঘু গোষ্ঠীর সমর্থন বেড়েছে। এ ছাড়া ডেমোক্র্যাটদের বামপন্থি হিসেবে প্রচার চালিয়েও সফলতা পেয়েছেন ট্রাম্প। সূত্র: বিবিসি।
3
মজার বিষয় হলো, তালেবানের উত্থান-পতনের সঙ্গে কাকতালীয়ভাবে গ্রেগরীয় সেপ্টেম্বর মাস বারবার জড়িয়ে যাচ্ছে। যেমন এর প্রতিষ্ঠা, হেরাত দখল, প্রথম দফায় সরকার গঠন, নাইন-ইলেভেন ও ২০ বছর পর আবার ক্ষমতায় এসে 'সরকার' ঘোষণা। হয়তো আরেক কোনো সেপ্টেম্বরে তালেবানকে কেন্দ্র করে বিশ্ব নতুন কিছু দেখবে। তালেবান পশতু শব্দ, যার বাংলা অর্থ ছাত্র। নব্বইয়ের দশকের শুরুতে আফগানিস্তান থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের প্রত্যাহারের সময়ই তালেবান নামের সংগঠনটির জন্ম। সংগঠনটির প্রতিষ্ঠাতাদের প্রায় সবাই দেশটির সুন্নি মতাদর্শের মাদ্রাসার শিক্ষার্থী। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, তালেবানের বাড়তি শক্তি তাদের সংখ্যাগরিষ্ঠ জাতীয়তাবাদী ধারা। আর তা হলো আফগানিস্তানের পশতুন অঞ্চলকে ঘিরে, যার বিস্তৃতি প্রতিবেশী পাকিস্তান পর্যন্ত। দক্ষিণ-পশ্চিম আফগানিস্তান থেকে সশস্ত্র এই সংগঠন দ্রুততার সঙ্গে প্রভাব বিস্তার করে। ১৯৯৪ সালের সেপ্টেম্বরে মোল্লা মোহাম্মদ ওমর নিজ শহর কান্দাহারে ৫০ জন শিক্ষার্থী নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯৫ সালের সেপ্টেম্বরে তালেবান ইরান সীমান্তবর্তী প্রদেশ হেরাত নিয়ন্ত্রণে নেয়। ঠিক এক বছরের মাথায় ১৯৯৬ সালের সেপ্টেম্বরে রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে তারা আফগানিস্তানের ক্ষমতায় আসে। মজার বিষয় হলো, তালেবানের উত্থান-পতনের সঙ্গে কাকতালীয়ভাবে গ্রেগরীয় ক্যালেন্ডারের সেপ্টেম্বর মাস বারবার জড়িয়ে যাচ্ছে। যেমন এর প্রতিষ্ঠা, হেরাত দখল, প্রথম দফায় সরকার গঠন, নাইন-ইলেভেন ও ২০ বছর পর আবার আফগানিস্তান নিয়ন্ত্রণ নিয়ে 'সরকার' ঘোষণা। তালেবানের হাতে পতন হওয়া প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রাব্বানি ছিলেন আফগান মুজাহিদীন বাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন। আশির দশকে সেখানে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে এই যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু আফগানিস্তানে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর খোদ মুজাহিদীনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। এমন অবস্থায় তালেবান দৃশ্যপটে চলে আসে। সরকার গঠন-পরবর্তী ১৯৯৮ সাল নাগাদ তালেবান আফগানিস্তানের প্রায় ৯০ শতাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে বলে বিবিসির এক নিবন্ধে উঠে আসে। মুজাহিদীন সদস্যদের বাড়াবাড়ি ও অন্তর্দ্বন্দ্বে ক্ষমতায় আসা তালেবানকে আফগানরা মোটাদাগে বলতে গেলে স্বাগত জানিয়েছিল। এর পেছনে বাড়তি কারণ হিসেবে ছিল, দুর্নীতি দমনে তাদের সাফল্য, সামাজিক শৃঙ্খলা, নাগরিকদের নিরাপদ ব্যবসা-বাণিজ্যের সুযোগ করে দেওয়া। তবে একই সঙ্গে তালেবানের জারি করা কঠোর শরিয়াহ শাসনও অনেক আফগানকে ভীতসন্ত্রস্ত করে তোলে। প্রকাশ্যে মৃত্যুদণ্ড, অপরাধীকে পাথর নিক্ষেপ, চুরির মতো অপরাধে হাত কেটে নেওয়া, পুরুষদের দাড়ি রাখা ও মেয়েদের বোরকা-হিজাব পরা বাধ্যতামূলক করার মতো বিষয়গুলোর কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ে তাদের শাসন নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এ ছাড়া টেলিভিশন, সংগীত ও সিনেমাও নিষিদ্ধ করেছিল তালেবান। ১০ বছরের বেশি বয়সী মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা ছিল সে সময়। এসব পদক্ষেপের কারণে আধুনিক বিশ্বে তালেবান সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে আসে তালেবান। ওই ঘটনার প্রধান সন্দেহভাজন ওসামা বিন লাদেন ও তাঁর সংগঠন আল-কায়েদাকে তালেবান আফগানিস্তানে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন নেতৃত্বাধীন জোট ২০০১ সালের ৭ অক্টোবর সেখানে অভিযান শুরু করে। ওই বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তালেবান সরকারের পতন ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালে সরকার পতনের পর তালেবানের তৎকালীন নেতা মোল্লা ওমর, অন্যান্য জ্যেষ্ঠ নেতা ও আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন পালিয়ে যান। এরপর তালেবানের অনেক নেতা পাকিস্তানের কোয়েটায় আশ্রয় নেন ও সেখান থেকে আফগানিস্তানে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। যদিও পাকিস্তান বরাবরই তালেবানকে আশ্রয়-প্রশয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। আল-কায়েদাও নতুন কোনো সংগঠন নয়। এটি আসলে একটি নেটওয়ার্ক। সৌদি ধনকুবের ওসামা বিন লাদেনের হাত ধরে আশির দশকে গড়ে ওঠা আল-কায়েদা সাবেক সোভিয়েত ইউনিয়নবিরোধীদের সমরাস্ত্র ও লজিস্টিক-সহায়তা দিত। সেই সূত্রেই আল-কায়েদার সঙ্গে আফগান মুজাহিদীন ও তালেবানের জড়িয়ে যাওয়া। ২০ বছরের যুদ্ধ, লাখো প্রাণহানি এবং সর্বশেষ মার্কিন প্রশাসনের সঙ্গে দর-কষাকষি শেষে আবারও কাবুলের মসনদে তালেবান। গত ১৫ আগস্ট তারা কাবুল নিয়ন্ত্রণে নেয়। এর মধ্যেই আফগানিস্তান ত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। ৭ সেপ্টেম্বর তালেবান তাদের তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দেয়। এতে তাদের প্রতিষ্ঠাকালীন নেতাসহ জ্যেষ্ঠ অনেক নেতা বিভিন্ন পদে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পদে রয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সিরাজুদ্দিন হাক্কানি। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় রয়েছেন। কাবুলের ক্ষমতায় তালেবানের প্রত্যাবর্তন বিশ্বের বিভিন্ন প্রান্তের উগ্রবাদী সংগঠনগুলোকে অক্সিজেন দিচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, তালেবানের পুনরুত্থানে ইয়েমেন, সোমালিয়ায় রীতিমতো উৎসব করেছে অনেকে। অনেক নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আফগানিস্তানে তালেবানের জয়ের ফলে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় উগ্র মতাদর্শের নতুন যুগের সূচনা ঘটতে পারে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) এবং এই দুই জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো। অবশ্য তালেবান ঘোষণা দিয়েছে, তারা আফগানিস্তানের মাটি কোনো উগ্রপন্থীর জন্য ব্যবহৃত হতে দেবে না। [তথ্যসূত্র: বিবিসি, সিএনএন, আল-জাজিরা, এএফপি ও রয়টার্স]
3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এমন সব নীতি এড়াতে চান, যা বিভিন্ন দেশের যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে ঝামেলা পাকায়। যদিও তাঁর প্রশাসন ঠিক উল্টো কাজটিই করে আসছে। তবে ট্রাম্প এখন সেসব নীতি এড়ানোর চিন্তাভাবনা করছেন। গতকাল মঙ্গলবার এক টুইটবার্তায় এ কথা জানান তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত তিন বছরে কোটি কোটি ডলার পণ্য আমদানিতে শুল্ক বসিয়েছেন ট্রাম্প। বাণিজ্যদ্বন্দ্বে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে। হঠাৎ গতকালের ওই দীর্ঘ টুইটে ট্রাম্প বলেন, 'আমি চাই না আমাদের সঙ্গে ব্যবসা করা অসম্ভব হোক। কারণ এর অর্থ দাঁড়ায়, এগুলো অন্যত্র চলে যাবে। যুক্তরাষ্ট্র এমন ব্যবসায়িক ক্ষেত্রে পরিণত হতে চায় না, যেখান থেকে পণ্য কিনতে গিয়ে অন্য দেশকে সমস্যায় পড়তে হবে।' বিশ্বব্যাপী ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। জাতীয় সুরক্ষা হুমকিতে বলে দোহাই দিয়ে তিনি এ কাজ করছেন। এমনকি ইউরোপ থেকে আসা গাড়ির ক্ষেত্রেও একই রকম করার হুমকি দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর এ বাণিজ্যযুদ্ধের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল দ্বন্দ্ব হয়েছে চীনের সঙ্গে। ট্রাম্প চীন থেকে আমদানি করা প্রায় ১০০ শতাংশ পণ্যের ওপর আমদানির শুল্ক আরোপ করার ঘোষণা করেছিলেন। অবশ্য চলতি বছরের জানুয়ারিতে দুই দেশের মধ্যে একটি চুক্তি সাক্ষরের মাধ্যমে কিছু কিছু পণ্যের ওপর শুল্কারোপ স্থগিত করা হয়েছে। তবে বেশির ভাগই তার জায়গায় রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে দেশটির ব্যবসায়িক সহযোগীরাও বসে থাকেনি। তারাও কার্বন, মোটরসাইকেল ও খামারজাত মার্কিন পণ্যে পাল্টা শাস্তিমূলক শুল্ক আরোপ করে। ক্ষতি পোষাতে নিজেদের খামারিদের কয়েক কোটি ডলার ভর্তুকি দিতে বাধ্য হয় মার্কিন সরকার। উড়োজাহাজ কোম্পানি এয়ারবাসকে ভর্তুকি দেয় ইউরোপীয় সরকার। এ নিয়ে ১৫ বছর ধরে চলা মামলার জেরে সম্প্রতি বেশ কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্কারোপ করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে স্কচ হুইস্কি, ফরাসি ও স্প্যানিশ ওয়াইন এবং ইংল্যান্ডের পনির। এ ছাড়া ডিজিটাল কর আরোপের জেরে ফরাসি পণ্যে পাল্টা শুল্কারোপ করে ট্রাম্প প্রশাসন। তবে কাজে এগুলো করলেও মুখে এখন ভিন্ন সুর তুলেছেন ট্রাম্প। ২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন ট্রাম্প। সফরের বিষয়ে ট্রাম্প বলেছেন, দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির বিষয়ে তাঁর সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনের আগে কোনো চুক্তি সম্পন্ন হবে কি না, তা নিয়ে তিনি নিজেও নিশ্চিত নন। গতকাল মেরিল্যান্ডে ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি হতেই পারে, তবে বড় ধরনের চুক্তি আমি ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি।'
0
দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। প্রতিদিন এ রোগে মৃতের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে চলে এল অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। দেশে করোনা মোকাবিলায় ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করা হয়েছে। ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হবে। কিন্তু, ইতিমধ্যে সংক্রমণের হার ৩০-৩১ শতাংশ। অথচ বিশেষজ্ঞরা বলছেন, ৫ শতাংশের নিচে না নামলে ঢেউ বন্ধ হবে না। ফলে এই ঈদ হয়ে গেছে কঠিন।এবারের ঈদ যে যেখানে অবস্থান করছেন, সেখানে থেকেই উদ্যাপন করা নিরাপদ। ঈদে লোকজনের ঢাকা ছেড়ে গ্রামে চলে যাওয়ার কারণে ঈদ-পরবর্তী সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে।যা করবেন যাঁদের বয়স বেশি, যাঁদের বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা আছে, তাঁদের ঝুঁকি আরও বেশি। ফলে তাঁদের সাবধানে থাকতে হবে। করোনার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই বলে প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে, অবশ্যই সঠিক নিয়মে মাস্ক পরে যেতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। হাত অপরিচ্ছন্ন মনে হলে, সাবানপানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। কাশির শিষ্টাচার বজায় রাখতে হবে। অর্থাৎ, কাশির সময় মানুষজন থেকে দূরে থাকতে হবে, মাস্ক যাতে খুলেবা সরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায় এমন খাবার বেশি করে খেতে হবে। ভিটামিন সি-সমৃদ্ধ খাবার, যেমন: লেবু, কমলা, মালটা, পেয়ারা, আমলকী, আমিষজাতীয় খাবার, যেমন: দুধ, ডিম, মাছ, মাংস প্রভৃতি নিয়মিত খেতে হবে। ভিটামিন ডি শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে সহায়ক। সে ক্ষেত্রে প্রতিদিন সকালে অন্তত ২০ মিনিট রোদে দাঁড়ালে উপকার পাওয়াযেতে পারে। সারা দিন বাসায় বসে থেকে মুটিয়ে না গিয়ে, দৈনিক অন্তত ৩০ মিনিট হাঁটাচলা করুন। ফুসফুসের কার্যকারিতা বাড়ানোর জন্য বিভিন্ন ব্যায়াম আছে, সেগুলো অনুশীলন করা যেতে পারে। করোনার যেকোনো লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। বেশির ভাগ রোগীই বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান। তবে যিনি অসুস্থ তাঁকে পরিবারের অন্যান্য সদস্য থেকে আলাদা থাকতে হবে। রক্তে অক্সিজেনের মাত্রা দেখার জন্য পালস অক্সিমিটার বাসায় থাকলে ভালো। ৬০ বা তদূর্ধ্ব বয়সী মানুষের রক্তে অক্সিজেনের মাত্রা ৯০-এর নিচে নেমে গেলে হাসপাতালে নিতে হবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, দীর্ঘমেয়াদি ফুসফুসের সমস্যা, ক্যানসার, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী বা দীর্ঘদিন স্টেরয়েডজাতীয় ওষুধ খাওয়ার ইতিহাস আছে-এমন রোগীদের করোনার যেকোনো উপসর্গ দেখা গেলে অবশ্যই হাসপাতালে নিতে হবে। এত কিছুর মধ্যে স্বস্তির সংবাদ হচ্ছে, দেশে আবার করোনাভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনেশন শুরু হয়েছে। সবাইকে টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী করতে হবে। টিকা দিলেও মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। করোনা অতিমারিতে সচেতনতার কোনো বিকল্প নেই।লেখক: অ্যাসিস্ট্যান্ট সার্জন, মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
4
নেত্রকোনার কলমাকান্দায় সাংবাদিক রানা আকন্দের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারছে না। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার।পুলিশের দাবি, মামলা দায়েরের পর থেকে তারা জোর অভিযান চালাচ্ছে। গতকাল রাতেও পুলিশ মামলার আসামি রুবেলের মইপুকুরিয়া গ্রামের বাড়ি, নেত্রকোনা শহরের সাতপাই এলাকার বাসা এবং আত্মীয়স্বজনের বাড়িতে অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় বিজয় দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে কৈলাটি ইউনিয়নের সিধলী বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় আজকের পত্রিকার কলমাকান্দা প্রতিনিধি রানা আকন্দ মোটরসাইকেল চালিয়ে সিধলী সেতু পার হচ্ছিলেন। ঠিক তখন ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী রুবেল ভূঁইয়ারলোকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তিনি কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে।এ ঘটনার পর বৃহস্পতিবার রাতেই আহত সাংবাদিক রানা আকন্দের বাবা মো. হাবিবুর রহমান আকন্দ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ এবং আট থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পর ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদী মো. হাবিবুর রহমান আকন্দ। তিনি বলেন, হামলার মূল হোতা রুবেল ভূঁইয়াসহ অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ খুঁজে পাচ্ছে না। তারা শুধু অভিযান চলছে বলে আশ্বাস দিয়ে যাচ্ছে।এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ বলেন, 'গতকাল সারা রাত অভিযান চালিয়েও আসামিদের কাউকে পাওয়া যায়নি।'
6
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৯ ব্যবসায়ী ও ১০ পথচারীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা মোতাকেব স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা কার্যক্রম পরিচালনা না করায় এবং মাস্ক ব্যবহার না করায় ব্যবসায়ী ও পথচারীদের এই দণ্ড দেওয়া হয়। করোনাভাইরাস ইস্যুতে কিছু শর্ত সাপেক্ষে সরকার সীমিত পরিসরে বাজার খোলার অনুমতি দিয়েছেন।কিন্তু নির্দেশনা লঙ্ঘণ করে ব্যবসা কার্যক্রম চলায় এবং বাজারগুলোতে মানুষের ভীড় শুরু হওয়ায় রোববার রাতে ময়মনসিংহ জেলার প্রশাসকের নির্দেশে জেলার সকল বাজার বন্ধ ঘোষণা করা হয়। শুধু ওষুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও জরুরি পরিসেবা এ আওতার বাইরে রাখা হয়েছে। নির্দেশনাটি ঈশ্বরগঞ্জের বিভিন্ন বাজারে রোববার রাতেই মাইকিং করে দেওয়া হয়। কিন্তু সোমবার সকাল থেকে বাজারে মানুষের আগমন শুরু হতে থাকে। কিছু কিছু দোকান গোপনে খোলে ভেতরে ক্রেতা রেখে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছিলো। এ ছাড়া মনোহারি দোকান গুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। বাজারে যত্রযত্র মাস্ক ছাড়া চলাফেলা করছিল মানুষ। ওই অবস্থায় বেলা ১২ টা থেকে ঈশ্বরগঞ্জ পৌরবাজারে অভিযান শুরু করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন। অভিযান চালিয়ে ৯ ব্যবসায়ী ও ১০ পথচারীকে ৬৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ঈশ্বরগঞ্জ বাজারের আলী আকবর, নুরুজ্জামান, হুমায়ূন কবির, মোস্তাফিজুর, আবদুল্লাহ, বাবুল, আঠারবাড়ি বাজারের জাহাঙ্গীর আলম, মি. নিরব। এছাড়া এক ব্যবসায়ী ও ১০ পথচারীও রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, সরকারি নির্দেশনা ও আইন লঙ্ঘণ করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করায় ব্যবসায়ীদের ও পথচারীদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
6
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, পূজা অনুষ্ঠানে কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করা হবে না। একটি ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই। সমাজের ক্ষতিকারক দুষ্টু চক্রের কাছ থেকে কেবল দূরে থাকলেই চলবে না। তাদের প্রতিহত করতে হবে। শনিবার পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার অডিটোরিয়ামে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে নগদ অর্থ ও প্রধানমন্ত্রীর অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। উপজেলা পূজা পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমানর, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার রেবেকা খান, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ প্রমুখ। অনুষ্ঠানে ১১৮টি পূজা মণ্ডপের জন্য প্রধানমন্ত্রীর দেয়া অনুদান (৫০০ কেজি করে চাল), মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর নিজস্ব তহবিলের অনুদান, জেলা পরিষদের অনুদান এবং হিন্দু কল্যাণ ট্রাষ্ট থেকে দেয়া অনুদান বিতরণ করা হয়। পরে মন্ত্রী উপজেলার গুয়ারেখা ইউনিয়নে রাজবাড়ী কলেজের ও পাটিকেলবাড়ী মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন, ব্রিজের উদ্বোধন এবং এগার গ্রাম স্কুল মাঠে হাডুডু খেলার পুরস্কার বিতরণ করেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
9
বাংলাদেশকে উপহার হিসেবে যুক্তরাষ্ট্র আরও ৯৬ লাখ ফাইজারের টিকা দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া উপহারের টিকার পরিমাণ ২ কোটি ৮০ লাখ ছাড়াল। শনিবার (১৫ জানুয়ারি) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অনুদান বাংলাদেশকে দেশব্যাপী সম্মুখসারির কর্মী ও প্রবীণ নাগরিকদের বুস্টার ডোজ টিকাদানে সক্ষম করে তুলবে। বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ সহায়তা এখন ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৪০ কোটি টাকা ছাড়িয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের জন্য আমেরিকান জনগণের উপহার এটি। এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গত তিন বছরে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করতে পারার যে গর্ব; অন্য কোনো কিছুতেই আমি সেটা খুঁজে পাই না। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমেরিকার জনগণ তাদের উদার ভালোবাসার নিদর্শন হিসেবে বাংলাদেশের জনগণের জন্য আরও ৯৬ লাখ টিকা ডোজ উপহার দিয়েছে। এর ফলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২ কোটি ৮০ লাখ ডোজেরও বেশি টিকা বিনামূল্যে প্রদান করেছে, এবং আরও টিকার ডোজ আসার পথে রয়েছে। আমরা বীর বাংলাদেশি স্বাস্থ্যসেবাদানকারীদের ও আমাদের অংশীদারদের অভিবাদন জানাই ও তাদের সঙ্গেই আছি, কারণ আমরা যৌথভাবে আমাদের উভয় মহান দেশের জনগণের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের এই ফাইজারের টিকা অনুদান ২০২২ সালে বিশ্বব্যাপী শত কোটি টিকা ডোজ পৌঁছে দেয়ার মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেয়ার প্রতিশ্রুতির অংশ। টিকা অনুদান দেয়া ছাড়াও যুক্তরাষ্ট্র মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম প্রচারাভিযানে সহায়তা করার পাশাপাশি এই কার্যক্রমকে জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্র টিকার সঠিক ব্যবস্থাপনা ও সঠিক পদ্ধতিতে টিকাদান বিষয়ে ৭ হাজার এরও বেশি বাংলাদেশি স্বাস্থ্যসেবাদানকারীকে প্রশিক্ষণ দিয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোভিড সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর মাধ্যমে ১২১ মিলিয়ন ডলার বা ১,০৪০ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে। এ সহায়তা মানুষের জীবন বাঁচিয়েছে এবং কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা পেতে সহায়তা করার পাশাপাশি রোগের পরীক্ষা করা ও মনিটরিংয়ের সামর্থ্য জোরদার করেছে, রোগী ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপায়গুলো শক্তিশালী করেছে এবং সরবরাহ ব্যবস্থা ও লজিস্টিক ব্যবস্থাপনা পদ্ধতি উন্নত করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সহায়তা সম্মুখসারির কর্মীদের সুরক্ষিত করেছে এবং জনগণের মধ্যে সংক্রমণ থেকে নিজেদেরকে আরও ভালোভাবে রক্ষা করা সংক্রান্ত জ্ঞান বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স প্রচেষ্টাকে সহায়তা করতে ৪ বিলিয়ন ডলার বা ৩৪ হাজার কোটি টাকা সহায়তা করেছে। যার মধ্যে আল্ট্রা-কোল্ড চেইন পদ্ধতিতে কোভিড টিকা সংরক্ষণ, পরিবহন, নিরাপদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকার ন্যায়সঙ্গত প্রবেশগম্যতা তৈরিতে বিশ্বের বৃহত্তম দাতা দেশে পরিণত হয়েছে।
6
যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত আটটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ এবং বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা না দেয়ার জন্য এই লবিস্ট ফার্মগুলো কাজ করে বলেও জানান তিনি। এর জন্য বিএনপি কোটি কোটি টাকা ব্যয়ও করে চলেছে। আজ বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। এর আগে গত ২৩ জানুয়ারি বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু যুক্তরাষ্ট্রে বিএনপি এবং সরকার কোনো লবিস্ট নিয়োগ করেছে কিনা এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সংসদে বিবৃতি দাবি করেন। এর প্রেক্ষিতে এ তথ্য তুলে ধরেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকার কোনো লবিস্ট নিয়োগ করেনি। সরকার পিআর ফার্ম নিয়োগ করেছিল। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত আটটি লবিস্ট ফার্ম নিয়োগ করে যুদ্ধাপরাধীরে বিচার ও বাংলাদেশকে সহযোগিতা বন্ধের উদ্দেশ্যে। এর জন্য তারা কোটি কোটি টাকা ব্যয় করে চলেছে। এ অর্থের উৎস খোঁজা হচ্ছে। আর সরকার দেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার বন্ধ করতে বিজিআর নিয়োগ দেয়।
6
বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির হাত ধরে এ জয় এসেছে। এর মধ্য দিয়ে ফুটবল দলটি টানা জয়ের দিক থেকে ব্রাজিলের সঙ্গে ব্যবধান কমালো। স্পোর্টস বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। চিলির কালামা শহরে বাংলাদেশ সময় শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে কিছুটা চাপে থাকলেও সময়ের সঙ্গে মানিয়ে নেয় আর্জেন্টিনা। সপ্তম মিনিটেই গোলের দেখাও পেয়ে যায়। রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন ডি মারিয়ার দিকে। তার সামনে তখন প্রতিপক্ষের তিন ফুটবলার। তাদের এক রকম ফাঁকি দিয়ে বক্সের বাইরে থেকে নেয়া শটে দৃষ্টিনন্দন এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ওই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের ২০তম মিনিটে স্বাগতিক চিলিকে সমতায় ফেরান বেন ব্রেন্টন দিয়াজ। মার্সেলিয়ানো নুয়েজের কাছ থেকে পাওয়া বলে দুরূহ কোণ থেকে গোল করেন তিনি। ২৫ মিনিটে ডি মারিয়ার বক্সের বাইরে থেকে নেওয়া আরও একটি শট আটকে দেন গোলরক্ষক ক্লদিও ব্রাভো। ৩৪ মিনিটেও ঠেকিয়ে দিয়েছিলেন রদ্রিগো ডি পলের শট। কিন্তু ফিরতি বল পেয়ে যান মার্টিনেজ। গোল করতে ভুল করেননি তিনি। ৩৭ ও ৩৮ মিনিটে দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি চিলি। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় স্বাগতিকদের। বিরতি থেকে ফিরে দু দলই কিছুটা ছন্দহীন ফুটবল খেলতে থাকে। তবে ৮৪ মিনিটে এসে গোলের খুব কাছাকাছি ছিল চিলি। কিন্তু এবার আর্জেন্টিনার ত্রানকর্তা হন এমিলিয়ানো মার্টিনেজ। বেন ব্রেন্টনের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন অ্যাস্টন ভিলা তারকা। হতাশ হতে হয় চিলিকে। শেষ পর্যন্তও বজায় থাকে সেটি। এই জয়ে টানা জয়ের রেকর্ড ধরে রাখলো আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুইয়েই থাকল তারা। ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সাতে আছে চিলি। ব্রাজিল ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
12
জরুরি ভিত্তিতে দেশে টিকা উৎপাদনের দাবি জানিয়ে ১৮ বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। করোনার টিকা আমদানিতে কোনো মধ্যস্বত্বভোগীর ভূমিকা রাখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তারা। এই অভিমতের পক্ষে যুক্তি দিয়ে তারা বলেছেন, টিকা আমদানির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণকে টিকা দেওয়ার পুরো দায়দায়িত্ব সরকারই পালন করছে। সোমবার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন তারা। বিবৃতিতে স্বাক্ষরদাতারা হলেন আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অধ্যাপক অনুপম সেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আবেদ খান, অধ্যাপক আবদুস সেলিম, মফিদুল হক, মামুনুর রশীদ, আমজাদ হোসেন, ফওজিয়া মোসলেম, রশিদ এ মাহবুব, কামরুল হাসান খান, অধ্যাপক এ বি এম ফারুক, শাহরিয়ার কবির, নাসির উদ্দীন ইউসুফ ও অধ্যাপক মুনতাসীর মামুন। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান নাসির উদ্দীন ইউসুফ। বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের অতিমারিতে আক্রান্ত বিশ্বে বাংলাদেশের নাগরিকদের জীবন নিরাপদ এবং অর্থনীতি সচল রাখার জটিল সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেসব ব্যবস্থা নিয়েছে, সেগুলোর অনেক ইতিবাচক দিক আমাদের আস্থা জুগিয়েছে। সংক্রমণ রোধে টিকাদানের ব্যবস্থাপনা এবং তার বাস্তবায়ন সর্বমহলের প্রশংসা অর্জন করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে শীর্ষ পর্যায়ে আলোচনা করে টিকা সংগ্রহের যে ব্যবস্থা করেছিলেন, তা ভারতজুড়ে অভাবিত রোগ সংক্রমণের কারণে বিপর্যস্ত ও বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়া ও চীন থেকে টিকা সংগ্রহের প্রচেষ্টা শুরু করে। একই সঙ্গে চীনের সিনোফার্মের করোনার টিকা এবং রাশিয়ার টিকা স্পুতনিক-ভি দেশে উৎপাদনের জন্য সরকারিভাবে ফলপ্রসূ আলোচনা শুরু হয়। এর পাশাপাশি প্রধানমন্ত্রী আঞ্চলিক ও বৈশ্বিক ফোরামে ভ্যাকসিন উৎপাদনে সক্ষম দেশগুলোর জন্য বুদ্ধিবৃত্তিক সম্পদে অধিকার শিথিল করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ১৮ নাগরিকের বিবৃতিতে বলা হয়, আমরা সরকারের এই সব পদক্ষেপের সঙ্গে সহমত পোষণ করে জরুরি ভিত্তিতে এর বাস্তবায়ন প্রত্যাশা করি। সেই সঙ্গে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে ভ্যাকসিন-বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য একটি মহল সক্রিয় হয়ে উঠেছে। আমরা মনে করি, ভ্যাকসিন আমদানির আলোচনা ও সিদ্ধান্ত এবং জনগণকে টিকাদানের সমগ্র দায়দায়িত্ব যেহেতু সরকার পালন করছে, তাই ভ্যাকসিন আমদানিতে কোনো মধ্যস্বত্বভোগীর ভূমিকা গ্রহণের সুযোগ নেই। সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে, সেটা আমাদের প্রত্যাশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব বাণিজ্য সংস্থাসহ অন্যান্য ফোরামে টিকা উৎপাদনে মেধাস্বত্ব সুরক্ষা নিয়ম শিথিলের যে দাবি তুলেছেন, তা বিশ্বমানবের সর্বজনীন অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকেরা। বিবৃতিতে তারা বলেছেন, আমরা এই দাবির পক্ষে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সোচ্চার হওয়ার জন্য নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সক্ষম দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহ দ্বারা ভ্যাকসিন উৎপাদনের দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বাংলাদেশের জন্য করোনা মোকাবিলায় ভ্যাকসিন উৎপাদনের কোনো বিকল্প নেই। তাই দেশজ উৎপাদন বাস্তবায়নে যুদ্ধকালীন জরুরি পরিস্থিতির ন্যায় সরকার পদক্ষেপ গ্রহণ করবেন, সেটা সবার কাম্য।
6
সৈকতে ঘুরতে গিয়ে অনেকেই স্মৃতিচিহ্ন হিসেবে বালু, পাথর, প্রবালসহ নানা কিছু সংগ্রহ করেন। তবে ভূমধ্যসাগরের তীরে ইতালির সার্ডিনিয়া সৈকতে বেড়াতে গিয়ে এমন কাজ করলে মাশুল গুনতে হবে। বড় পরিমাণে জরিমানা তো হবেই, জেলও হতে পারে। ইতালির পুলিশের দেওয়া এক পরিসংখ্যানেই এ তথ্যের প্রমাণ পাওয়া গেছে। ইতালির পুলিশ জানিয়েছে, গত বছর তারা ২০০ পাউন্ডের বেশি বালু, পাথর, প্রবাল জব্দ করেছে, যা স্মৃতিচিহ্ন হিসেবে সঙ্গে নিয়ে ফেরার চেষ্টা করেছিলেন পর্যটকেরা। গত সপ্তাহে সেসব আবারও সৈকতে ফিরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গোলাপি ও সাদা বালুর জন্য ইতালির সৈকতগুলো প্রসিদ্ধ। ব্যতিক্রম নয় মনোরম সার্ডিনিয়া সৈকতও। এখানে বেড়াতে এলে অনেকেই বালু, পাথর সঙ্গে নিতে চান। এতে ক্ষতি হয় সাগরকেন্দ্রিক প্রাণ-প্রতিবেশের। এ সমস্যা দিন দিন বাড়তে থাকায় ২০১৭ সালে আঞ্চলিক সরকার একটি আইন করে। এ আইনের আওতায় সার্ডিনিয়া সৈকত থেকে প্রাকৃতিক উপকরণ সংগ্রহ করা নিষিদ্ধ। আইন ভেঙে স্মৃতিচিহ্ন হিসেবে সৈকতের বালু, পাথর সংগ্রহের দায়ে গত বছর ৪১ জনকে জরিমানা করেছে ইতালির পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এ জন্য পর্যটকদের ৫০০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হয়েছে। জব্দ করা ২২০ পাউন্ড প্রাকৃতিক উপকরণ সৈকতে ফিরিয়ে আনা হয়েছে। করোনা মহামারির কারণে ২০২০ সালে এ সৈকতে পর্যটক সমাগম অনেক কম ছিল। তারপরও স্মৃতিচিহ্ন হিসেবে বালু, পাথর সংগ্রহের এসব ঘটনা ঘটেছে। শুধু কি তাই, অনেক ই-কমার্স প্ল্যাটফর্মে সৈকতের বালু, পাথর, প্রবাল বিক্রির চেষ্টা করেন। এসব অনলাইন প্ল্যাটফর্মের ওপর কড়া নজর রাখে ইতালির পুলিশ। এমনকি দ্বীপ থেকে ফেরার পথে বিমানবন্দরে পর্যটকদের তল্লাশিও করা হয়। স্মৃতিচিহ্ন হিসেবে বালু, পাথর বা প্রাকৃতিক অন্য কিছু সংগ্রহের বিষয়টি ধরা পড়লেই গুনতে হয় বিশাল জরিমানা। অনাদায়ে কারাবাস। গত বছরের সেপ্টেম্বরে একজন ফরাসি পর্যটক সার্ডিনিয়া থেকে ফেরার সময় স্মৃতিচিহ্ন হিসেবে ৪ পাউন্ডের বেশি সৈকতের বালু লাগেজে ভরেছিলেন। বিমানবন্দরে তল্লাশির সময় অবশ্য ধরা পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ১ হাজার ইউরো জরিমানা করে পুলিশ। এর আগের বছরও গাড়িতে ১৪টি প্লাস্টিকের বোতলে ভরা সৈকতের সাদা বালুসহ ধরা পড়েছিলেন এক ফরাসি দম্পতি। তাঁদের কাছ থেকে প্রায় ৪০ কেজি বালু জব্দ করা হয়েছিল।
3
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ইউপি সদস্যগণ জাতীয় পার্টিতে যোগদান করেছেন। শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৭টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন যোগদানকৃত নতুন সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। জানা গেছে, উপজেলার ধলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য চাঁন মিয়া, ৬নং দিগদাইড় ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ মিয়া, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ উদ্দিন ভুঁইয়া ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ মিয়া আওয়ামীলীগ থেকে জাতীয় পার্টিতে যোগদান করেছেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন চাঁন মিয়া,যুগ্ম আহবায়ক ও ধলা ইউপি'র সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন,সদর ইউপি'র জাতীয় পার্টির সভাপতি ও বিআরডিবি'র চেয়ারম্যান সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলাল উদ্দিন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নৌশাদ, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন ভুঁইয়া,দিগদাইড় ইউপি'র চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ,দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হেসাইন, সাধারণ সম্পাদক রাজু শিকদার,জাতীয় পার্টির নেতা শাহআলম সিদ্দিকি সহ জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
6
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে জসিম উদ্দিন (৩৩) নামে ইসলামী ছাত্রশিবিরের এক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হিঙ্গেরপাড়া মোস্তবাপুর গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জসিম ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ও কালুহাটি গ্রামের খলিল মণ্ডলের ছেলে। তিনি ঝিনাইদহ আলীয়া কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে নিহতের ভাই সাইফুর রহমান থানায় এসে লাশ শনাক্ত করে। জসিমকে চোখ ও হাত বেঁধে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে- উল্লেখ করে ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এদিকে নিহতের পরিবারের অভিযোগ- প্রশাসনের সহায়তায় জসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের ভাই সাইফুর রহমানের দাবি- গত ১২ ফেব্রয়ারি সিলেট থেকে বাসে বাড়ি ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে গোয়লন্দ ঘাটে জমিসকে বাস থেকে নামানো হয়। এরপর থেকে জসিম নিখোঁজ ছিল। শুক্রবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গেরপাড়া মোস্তবাপুর গ্রামের মাঠে মুখ ও হাত বাঁধা অবস্থায় তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। নিহতের বাবা খলিল মণ্ডলও দাবি করেন, জসিম সিলেট থেকে ঢাকায় ফেরার পথে গত ১২ ফেব্রুয়ারি গোয়ালন্দ ঘাট পার হয়ে তাকে ফোনে জানায়, ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকজন তাদের বাসটি চেক করবে বলে থামিয়েছে। এরপর থেকেই জসিমের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে জসিম নামের কাউকে পুলিশ আটক করেনি বলে এর আগেই সাংবাদিকদের জানিয়েছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।
6
পজিটিভ হওয়ার ২২ দিন পর কভিড-১৯ নেগেটিভ হলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সাথে তার শারীরিক অবস্থার উন্নতিও হয়েছে। তবে তার মুখের ভেতরে ঘা হয়েছে। এজন্য স্বাভাবিক খাবার খেতে সমস্যা হচ্ছে। তাকে পাতলা ও নরম জাতীয় খাবার দেওয়া হচ্ছে। ৮৭ বছর বয়সী মুহিতের বার্ধক্যজনিত নানা জটিলতা ও উচ্চ ডায়াবেটিক থাকায় তার শরীরও দুর্বল। মুহিতের পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে ২৪ জুলাই তিনি কভিড-১৯ পজিটিভ হন। আর গত ১৪ আগস্ট টেস্টে তার কভিড-১৯ নেগেটিভ রেজাল্ট এসেছে বলে জানিয়েছে পারিবারিক সূত্র। দ্রুত সুস্থতার জন্য তিনি ও তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর সিএমএইচে ভর্তি রয়েছেন। বিডি প্রতিদিন/ফারজানা
6
৫০ বছরের বাংলাদেশ। ১৯৭১ সালে ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় দিয়ে দেশটি সূচিত করেছিল তার অগ্রযাত্রা। সুদীর্ঘ পথ, চড়াই-উতরাই পাড়ি দিয়ে ২০২১ সালে লাল-সবুজ পতাকার অদম্য সে দেশটি পালন করছে বিজয়ের সুবর্ণজয়ন্তী। পুন্ড্র জনপদের বাঙালি-যমুনা অববাহিকার সোনাতলা উপজেলাবাসী বিশেষত, প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধা-ভালবাসায় বিজয়ের সুবর্ণজয়ন্তীকে বর্ণিল করে রাখতে সোমবার বিকেল ৩ টায় আয়োজন করে বিজয় মিছিল, জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন ও দেশাত্মবোধের শপথ গ্রহণ। সেখানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নেতৃত্বে গাওয়া হয় জাতীয় সংগীত। তারই নেতৃত্বে স্যালুট প্রদর্শন করা হয় জাতীয় পতাকাকে, নেওয়া হয় দেশাত্মবোধের শপথ। এরপর ৫০ জন শিশুকে প্রদান করা হয় নতুন পোশাক। আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুলের সঞ্চালনায় আলোচনা পর্বে মহান মুক্তিযুদ্ধ, ৫০ বছরে বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা নিয়ে কথা বলেন বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা খেলাঘরের সভাপতি মহসীন আলী তাহা, সোনাতলা থিয়েটার ও সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, বাঙালি বার্তা সম্পাদক ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন ও যুদ্ধ দলিলের বগুড়া জেলা সমন্বয়কারী রাশেদুজ্জামান রণ। পরে সবুজসাথী উচ্চ বিদ্যালয়ে ৫০টি চারা রোপণের উদ্বোধনের মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর বর্ণিল এই কর্মসূচির সমাপ্তি হয়। বিজয়ের সুবর্ণজয়ন্তীর কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো-সোনাতলা থিয়েটার, দুর্জয় সাহিত্য গোষ্ঠী, উপজেলা খেলাঘর, ভোর হলো, আলোর প্রদীপ, পরিবেশ উন্নয়ন পরিবার, লালন সংগীত একাডেমি, দড়ি হাসরাজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, পশ্চিম তেকানী আলোকিত তালতলা ও বন্ধু সামাজিক সংগঠন। বিডি প্রতিদিন/এমআই
6
বাংলাদেশসহ বিশ্বের তিনটি মহাদেশে একই দিনে (৩ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার ছবি 'মিশন এক্সট্রিম'। ঢাকার দর্শকদের সঙ্গে একই সময়ে নিউইয়র্ক, সিডনি এবং ওয়েলিংটনের প্রেক্ষাগৃহেও প্রবাসীরা এই ছবিটি দেখতে পাবেন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া আরও ১১টি দেশে ছবিটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা।যুক্তরাষ্ট্রভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, 'হলিউডের বিখ্যাত সব ছবির মতো নিউইয়র্কে মিশন এক্সট্রিম-এর প্রিমিয়ার শো হবে ৩ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে। জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট ২৭টি শো চূড়ান্ত করা হয়েছে।এদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি বঙ্গজ ফিল্মসের কর্ণধার তানিম মান্নান বলেন, 'প্রবাসে বাংলা ছবি নির্বাচনের ক্ষেত্রে আমরা বরাবরই রুচিশীল সিনেমার সঙ্গে থাকার চেষ্টা করি। আমাদের প্রচেষ্টার মূলে থাকে প্রবাসী দর্শকরা যেন তাদের মূল্যবান সময় এবং অর্থের বিনিময়ে কোনোভাবেই হলে এসে হতাশ না হন। এই ছবিটি তেমনই।'আগামী ১ অক্টোবর থেকে বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অগ্রিম টিকেট বিক্রয় শুরু করতে যাচ্ছে। টিকেট কেনা যাবে .. ওয়েবসাইট থেকে।'মিশন এক্সট্রিম' ছবিটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী প্রমুখ।
2
বিয়ানীবাজার উপজেলার একটি ওয়ার্ডে নির্বাচনী প্রচার বিড়ম্বনায় পড়েছেন গ্রামবাসী। মুড়িয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চসংখ্যক ১০ জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত অধিক সংখ্যক প্রার্থীর জনসংযোগ থেকে বাঁচতে ভোটাররা অনেকটা ঘরবন্দী হয়ে পড়েছেন।বড়দেশ-ছুটিয়াং গ্রাম নিয়ে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ হাজার ৬৭৬ জন। ভোটারদের মন জয় করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ১০ সদস্য পদপ্রার্থী।প্রার্থীরা হলেন-কাইয়ুম আহমদ, নজমুল ইসলাম খোকন, আবিদুল কাইয়ুম, আব্দুর রাজ্জাক, মাসুক আহমদ, আজমল হোসেন, ছামাদ, কামাল হোসেন ও ইমাম হাসনাত সাজু। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী হালিমা বেগমও প্রচার চালিয়ে যাচ্ছেন। তাঁদের প্রচার-গণসংযোগ বিড়ম্বনায় অনেকটা ঘরবন্দী হয়ে পড়েছেন ভোটাররা।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, 'প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ একজন প্রচারে বের হলে অন্য প্রার্থীরাও প্রচারে বের হন। এতে সাংসারিক কাজকর্মে যেমন নারীদের সমস্যা হচ্ছে, তেমনি পুরুষ ভোটাররাও বিড়ম্বনায় পড়ছেন। এমনকি এক পাড়ার প্রার্থী অন্য পাড়ায় গিয়ে ভোট চাইলে আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।'এই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইমাম হাসনাত সাজু বলেন, ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার পর প্রার্থীদের লাইন পড়ে যায়। যা ভোটারদের জন্য বিব্রতকর। আসলে প্রার্থীদের সচেতনতা বাড়াতে হবে। কেউ আবার হুমকি-ধমকির শিকার হন।বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক ফারুক বলেন, 'প্রার্থী বেশি গণতন্ত্রের জন্য ভালো হলেও আমাদের জন্য খারাপ হয়েছে। আর এ রকম ছোট ওয়ার্ডে অধিক প্রার্থীর কারণে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হতে পারে।'
6
গ্যাটকো দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১০মে দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আলী হোসাইন এই দিন ধার্য করেন।মামলায় খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ এই মামলার শুনানি হয়।২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী সাবেক চার দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় গ্যাটকো কেলেঙ্কারির এ মামলা করেন। পরের বছর ১৩মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেন।মামলার ২৪ আসামির মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শাসুল ইসলাম ও এ কে এম মোশাররফ হোসেন মারা যাওয়ায় এখন আসামির সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।অন্য আসামিরা হলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, প্রয়াত মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন ও এ কে এম মুসা কাজল, সাবেক নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ, এহসান ইউসুফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন, বন্দরের সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন, বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবীর, গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) তিন পরিচালক শাহজাহান এম হাসিব, সৈয়দ তানভীর আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ।
6
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমণ উপলক্ষে প্রস্তুত করা চেয়ার উন্মোচন করা হয়েছে। সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধুর স্মৃতিস্মারক এ চেয়ার উন্মেচন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আসন হিসাবে টিএসসি মিলনায়তনে এ চেয়ারটি প্রস্তুত রাখা হয়েছিল। এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, '১৯৭৫ সালের ১৫ আগস্ট টিএসসি মিলনায়তনে হতে যাওয়া সমাবর্তনে বঙ্গবন্ধুর বসার জন্য চেয়ারটি তৈরি করা হয়েছিল। এটা এতদিন টিএসসির সংরক্ষণাগারে ছিল। সোমবার সেটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছি।' এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা হয়। আলোচনা সভায় উপাচার্য বলেন, ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। সেদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করতে চেয়েছিলেন। কিন্তু তার আর বিশ্ববিদ্যালয়ে আসা হয়নি। এর আগেই ঘাতকদের নির্মম বুলেটে তাকে শাহাদাৎ বরণ করতে হয়। বঙ্গবন্ধু চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরে উপাচার্য আরো বলেন, তিনি অত্যন্ত সৎ, উদার, দেশপ্রেমিক, সাহসী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মহান ব্যক্তিত্ব ছিলেন। সাধারণ মানুষের ভাগোন্নয়নের সংগ্রামে তিনি মৃত্যু, জেল, জুলুমকে কখনও ভয় পাননি। ঢাকা বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণি কর্মচারীদের পক্ষে আন্দোলন করতে গিয়ে ১৯৪৯ সালের ২৬ মার্চ তিনি ছাত্রত্ব হারান। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কর্তৃপক্ষ মুচলেকা ও ১৫ টাকা জরিমানার বিনিময়ে তাকে ছাত্রত্ব ফিরিয়ে দিতে চেয়েছিল। তখনও তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি এবং ছাত্রত্ব ফিরিয়ে নেননি। বঙ্গবন্ধু পরবর্তীতে জাতীয় রাজনীতিতে যুক্ত হন এবং বাংলাদেশের স্বাধীকার আন্দোলন শুরু করেন। ১৯৭১-এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তান বাহিনীর বন্দুকের মুখেও তিনি বাসায় অবস্থান করছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো আত্মগোপন করেননি বা পালিয়ে যাননি। আলোচনা সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. নীলিমা আকতার, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইমাম হোসেন শেখ, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক কমান্ড ইউনিটের সদস্য মো: গোলাম রব্বানী সরকার, কর্মচারী সমিতির সভাপতি আবদুল কাদের, প্রাক্তন সভাপতি মো. রেজাউল ইসলাম, কারিগরি কর্মচারী সমিতির সভাপতি মোজাম্মেল হক, চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল- সকল ভবন ও হলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রভৃতি। চারুকলা অনুষদ আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ প্রত্যেক হল ও আবাসিক এলাকার মসজিদে দোয়া মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
6
মুমিনুল হক টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর গত কদিন দেশের ক্রিকেটের সব আলোচনার কেন্দ্রে ছিল-কে হচ্ছেন পরবর্তী টেস্ট অধিনায়ক। গতকাল এর উত্তর মিলেছে। লাল বলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। বিসিবি ঘোষণা করার আগেও সম্ভাব্য তালিকায় সাকিব ছিলেন। কিন্তু কেউ কেউ ধারণা করেছিলেন, মেহেদী হাসান মিরাজও হতে পারেন টেস্ট অধিনায়ক।তা অবশ্য হয়নি। সাকিবকে অধিনায়ক বানিয়ে লিটন দাসকে বানানো হয়েছে সহ-অধিনায়ক। এ নিয়ে মিরাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, টেস্ট অধিনায়কত্ব না পাওয়া নিয়ে তাঁর কোনো আক্ষেপ কিংবা ভাবনা নেই। বরং সাকিবকে অধিনায়ক হিসেবে পেয়ে মিরাজ নিজেও খুশি। তিনি মনে করেন, সাকিবই ওই মুহূর্তে টেস্ট অধিনায়ক হিসেবে সেরা পছন্দ, 'সাকিব ভাই যেখানে আছেন, সেখানে কীভাবে কী? সাকিব ভাই বাংলাদেশকে অনেক দিন লিড করেছেন। তিনি অভিজ্ঞ খেলোয়াড়। বর্তমানে আমাদের দলের অবস্থা অনুযায়ী আমি মনে করি সাকিব ভাই সেরা পছন্দ।'এখনো সমানে অনেক সময়। নিজেকে তৈরি করতে সাকিবদের থেকে প্রতিনিয়ত শিখছেন বলে জানিয়েছেন মিরাজ। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার বলছেন, 'তাদের দেখে শিখছি। সামনেও শিখব, এতে আমাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। অনেক সময় আছে। এটা নিয়ে আমি চিন্তিত না। এটা নিয়ে মাথাব্যথা নেই। মাথাব্যথা হলো কীভাবে পারফর্ম করতে হবে, দেশকে কীভাবে ভালো খেলে এগিয়ে নিতে হবে।'
12
করোনাকালে শ্রমিকদের মজুরি পরিশোধে সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে নেওয়া ঋণের অর্থ ১৮ কিস্তির পরিবর্তে ৩৬ কিস্তিতে পরিশোধের সুবিধা চেয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদারের সঙ্গে আজ মঙ্গলবার সচিবালয়ে সাক্ষাৎ করে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। বিজিএমইএর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সহসভাপতি এস এম মান্নান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও সাংসদ শফিউল ইসলাম, বর্তমান সহসভাপতি শহিদউল্লাহ আজিম, খন্দকার রফিকুল ইসলাম ও এম এহসানুল হক। বিজিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। বিজিএমইএ নেতারা বলেন, করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে পোশাকশিল্পের কঠিন সময় দীর্ঘায়িত হয়েছে। ইউরোপসহ বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলো এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। আশা করা হয়েছিল, মহামারি পরিস্থিতির উন্নয়নের সঙ্গে সঙ্গে পোশাকশিল্প ঘুরে দাঁড়াতে সমর্থ হবে। তবে ভাইরাসটির নতুন ধরনের (ভ্যারিয়েন্ট) সংক্রমণ পোশাকশিল্পকে আবারও চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। পোশাক খাতের ১৩৩টি রুগ্ণ কারখানার মূল ঋণ ও আয় খাতে নিট সুদ অবসায়নের জন্য অর্থসচিবের সহযোগিতা চান বিজিএমইএর নেতারা। এ ছাড়া যেসব উদ্যোক্তা নিরাপদে ব্যবসা বন্ধ করতে চান, তাঁদের জন্য 'চ্যাপটার ১১' অনুসরণ করে ব্যবসা থেকে প্রস্থান নীতি প্রণয়নের অনুরোধ জানান তাঁরা। বিজিএমইএর নেতারা বলেন, কোনো শিল্পগোষ্ঠীর একটি প্রতিষ্ঠান ঋণখেলাপি হলে তাদের সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের ঋণপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসা পরিচালনা দুঃসাধ্য হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে ব্যবসাও বন্ধ হয়ে যায়। তাই কোনো গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলে সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের চলমান ঋণ ও ব্যাংক-সুবিধাদি বন্ধ না করে খেলাপি ঋণ পুনঃ তফসিলীকরণের সুযোগ দিয়ে ঋণসুবিধা বহাল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন তাঁরা। করোনার কারণে গত বছরের মার্চে একের পর এক ক্রয়াদেশ বাতিল ও স্থগিতাদেশ আসতে থাকে। তখন পোশাকশিল্পের মালিকেরা আতঙ্কিত হয়ে পড়লে সরকার রপ্তানিমুখী শ্রমিকদের পরের তিন মাস এপ্রিল, মে ও জুনের মজুরি দেওয়ার জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এই ঋণের বিপরীতে সেবা মাশুল ছিল ২ শতাংশ। পরে পোশাকশিল্পের মালিকেরা আরও এক মাসের মজুরি দিতে আবার ঋণ দাবি করেন। সরকারও তা মেনে নেয়। তখন তহবিলের আকার বেড়ে ১০ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত হয়। তবে চতুর্থ মাসের জন্য ঋণের মালিকদের সেবা মাশুল ধরা হয় সাড়ে ৪ শতাংশ। বাকি সাড়ে ৪ শতাংশ সরকারের ভর্তুকি দেওয়ার কথা। এই তহবিল থেকে প্রায় ১ হাজার ৮০০ কারখানার মালিক ঋণ নিয়েছেন। ঋণের গ্রেস পিরিয়ড ছয় মাস। পরবর্তী ১৮ মাসের কিস্তিতে সেই ঋণ পরিশোধের শর্ত ছিল। তবে গত বছরের শেষ দিকে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ প্রণোদনা ঋণের গ্রেস পিরিয়ডের সময় বাড়ানোর দাবি জানায়। তখন অর্থ মন্ত্রণালয় ঋণ পরিশোধের সময় গত ১ মার্চ থেকে আরও ছয় মাস বাড়ানোর নির্দেশনা দেয়। সে জন্য এত দিন প্রণোদনা প্যাকেজ থেকে নেওয়া ঋণের কিস্তি দিতে হয়নি কারখানার মালিকদের।
0
প্রথমে মেয়েদের সম্মতিতেই সম্পর্ক গড়ে ওঠে। তারপর সম্পর্কে তিক্ততা দেখা দিলে সেই মেয়েরা ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ভারতের ছত্তীশগড়ের নারী কমিশনের প্রধানের এমন বক্তব্যে শনিবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভারতের মতো দেশে যেখানে প্রতিদিন প্রতিটি রাজ্যেই প্রায় নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। আবার বহু ঘটনা প্রকাশ্যেই আসে না দীর্ঘদিন। মেয়েটির আত্মহত্যা বা অভিযুক্তের দ্বিতীয়বার ধর্ষণের ঘটনার পর তা জানাজানি হয়, সেখানে দায়িত্বশীলদের এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। বিলাসপুরে নারী কমিশনের প্রধানের কথায়, 'বেশিরভাগ সময়ই মেয়েদের সম্মতিতেই সম্পর্ক গড়ে ওঠে। লিভ-ইন সম্পর্কেও থাকে। তারপর সম্পর্ক ভেঙে গেলেও ধর্ষণের অভিযোগ দায়ের করে মেয়েরা। নারী কমিশন এমন বহু গার্হস্থ্য সমস্যার সমাধান করে থাকে। আমরা অনেক সময় মেয়ে ও ছেলেদের বকাবকিও করি। কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা তাদের বোঝানোর চেষ্টা করি।' তিনি আবেদন করেছেন, 'তুমি যদি নাবালিকা হও, তাহলে ফিল্মি রোম্যান্সের চক্করে পড়তে যেও না। তোমার পরিবার, বন্ধু এমনকী গোটা জীবন এতে ধ্বংস হতে পারে। আজকাল ট্রেন্ড হয়েছে মেয়েরা ১৮ বছরে বিয়ে করে ফেলছে। এরপর সন্তানের জন্মের পরই একসঙ্গে থাকাটা তাদের কাছে দুর্বিষহ হয়ে উঠছে।' ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ভারতে প্রতিদিন ৮৭টি ধর্ষণের ঘটনা দায়ের হয়েছে। গোটা বছরজুড়ে নারীদের বিরুদ্ধে প্রায় ৪ লক্ষ নির্যাতনের অভিযোগ জমা পড়েছে। ২০১৮ সাল থেকে এর পরিমাণ প্রায় ৭ শতাংশ বেড়েছে। সূত্র : এই সময়। বিডি-প্রতিদিন/শফিক
3
আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যখন তালেবানের পুনরুত্থান হয়েছে এবং ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে তখন চীনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হলো। পাশাপাশি আফগানিস্তানকে স্বার্থ হাসিলের উপায় হিসেবে ব্যবহারের কথা প্রত্যাখ্যান করেছে বেইজিং। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, বেশি চাপ সৃষ্টি না করে বরং ইতিবাচক দিকে পরিচালিত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আফগানিস্তানকে উৎসাহী করে তোলা উচিত। এ ধরনের মনোভাব আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভূ-'রাজনৈতিক যুদ্ধক্ষেত্র' হিসেবে আফগানিস্তানকে ব্যবহার করা থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিরত থাকা উচিত। এর পরিবর্তে বরং দেশটির স্বাধীনতা এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো দরকার। একই দিনে তালেবানের মুখপাত্র সোহেল শাহিন চীনের রাষ্ট্র পরিচালিত সিজিটিএন টেলিভিশন চ্যানেলকে বলেছেন, আফগানিস্তানের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে এশিয়ার ক্ষমতাধর রাষ্ট্র চীন অবদান রাখতে পারে। সূত্র : পার্সটুডে বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
আইন লঙ্ঘন করে অতিরিক্ত বিনিয়োগ করায় কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতে এমন আরও সিদ্ধান্ত আসবে। শেয়ারবাজারে নির্ধারিত সীমার বেশি বিনিয়োগ করায় বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংককে ২৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। চতুর্থ প্রজন্মের এই ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে গত ১১ আগস্ট। তবে শেয়ারবাজারে বিনিয়োগ করেছে প্রতিষ্ঠার পর থেকে। প্রচলিত ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে অতিরিক্ত বিনিয়োগ করায় ব্যাংকটিকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি শেয়ারবাজারে বিশেষ তহবিলের টাকা নির্দেশনা লঙ্ঘন করে অন্য শেয়ারে বিনিয়োগ করায় আরও ১২ ব্যাংককে সতর্ক করা হয়েছে। পাশাপাশি এসব ব্যাংকের বিনিয়োগের চিত্র খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, একটি ব্যাংক শেয়ারবাজারে কত টাকা বিনিয়োগ করতে পারবে, তা আইনেই বলা আছে। সেই সীমার বেশি বিনিয়োগ করেছে এনআরবিসি। তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় জরিমানা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী শেয়ারবাজারে কোনো ব্যাংকের বিনিয়োগ ওই ব্যাংকের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন আর্নিংসের ২৫ শতাংশের বেশি হতে পারবে না। তবে গত জুলাই মাসে একক ভিত্তিতে এনআরবিসি ব্যাংকের বিনিয়োগ ছিল ২৭ দশমিক ৩৩ শতাংশ।কেন্দ্রীয় ব্যাংক গত ২৫ আগস্ট ব্যাংকটিকে চিঠি দিয়ে জানায়, তারা বিনিয়োগসীমা লঙ্ঘন করে বিনিয়োগ করেছে। এ জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সেই ব্যাখ্যা চেয়ে সীমাতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনতে বলা হয়েছে তাদের। আর নামিয়ে আনলে এর সপক্ষে প্রয়োজনীয় নথি কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে বলা হয়। এ জন্য তিন দিন সময় বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া কেন্দ্রীয় ব্যাংককে জানান, প্রতিষ্ঠার পর থেকে নিয়ম মেনে শেয়ারবাজারে বিনিয়োগ করছেন। তবে গত জুলাই মাসে অনিচ্ছাকৃতভাবে বিনিয়োগসীমা অতিক্রম হয়। ইতিমধ্যে বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনা হয়েছে। ভবিষ্যতে বিনিয়োগসীমা অতিক্রম করবে না, এমন নিশ্চয়তা দেন ব্যাংকটির এমডি। কেন্দ্রীয় ব্যাংক জানায়, এনআরবিসির এমডি নির্দেশনা লঙ্ঘনের বিষয়ে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে সক্ষম হননি। আইন লঙ্ঘন করায় ২৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। তিন দিনের মধ্যে জরিমানার অর্থ জমা দিতে হবে। তা না হলে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে থাকা এনআরবিসির চলতি হিসাব থেকে আদায় করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। জরিমানা আরোপের বিষয়ে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া বলেন, 'লেনদেন করতে গিয়ে সীমা অতিক্রম হয়ে গেছে। অনিচ্ছাকৃতভাবে এটা হয়েছে। আমরা ব্যাখ্যা দিয়েছিলাম। এরপরও জরিমানা হয়েছে। আমরা আবারও এ নিয়ে আপিল করব।' বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২৫ শতাংশ পর্যন্ত লেনদেন করার সুযোগ থাকলেও ব্যাংক খাতের গড় বিনিয়োগ গত জুন শেষে ছিল ১৯ শতাংশ। আর ব্যাংকগুলোকে এই সীমার বাইরে ২০০ কোটি টাকা পর্যন্ত তহবিল গঠন করে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। সেখানে ২৯ ব্যাংক মিলে ৪ হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে ১২টি ব্যাংক নির্ধারিত শেয়ারের বাইরে বিনিয়োগ করেছে। এ জন্য সতর্কতা আরোপ করা হয়েছে। পাশাপাশি এসব ব্যাংকের সার্বিক বিনিয়োগ চিত্র খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। বড় অনিয়ম পেলে এসব ব্যাংকও জরিমানার মুখে পড়বে।
0
নতুন গান নিয়ে আসছেন সংগীত পরিচালক মইনুল ইসলাম খান ও তাঁর সহধর্মিণী সংগীতশিল্পী কনকচাঁপা। মূলত দুজন নবাগত সংগীতশিল্পী সন্ধান আরিফ ও জেসমিন নিপার জন্য ছয়টি গান বেঁধেছেন মইনুল ইসলাম খান। এর মধ্যে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় 'যেখানে তোমার পৃথিবী মুখর' গানটিতে সন্ধান আরিফের সঙ্গে গেয়েছেন কনকচাঁপা। কবির বকুলের কথায় 'খুব ভালো লাগে' গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন আরিফ ও নিপা। এ ছাড়া আরিফ একক কণ্ঠে গেয়েছেন ফেরদৌস হোসেন ভূঁইয়ার কথায় 'আজ স্বপ্নকে বলি' ও হুমায়ূন কবিরের কথায় 'ও প্রিয়া' গান দুটি। অন্যদিকে জেসমিন নিপা একক কণ্ঠে গেয়েছেন কাজী রোজীর কথায় 'আমি তো আকাশ নই' ও এস এম হেদায়েতের কথায় 'যখন আমার বৈশেখ মনে'।এ প্রসঙ্গে মইনুল ইসলাম খান বলেন, 'দুজন নতুন শিল্পীকে অনুপ্রেরণা জোগাতেই ছয়টি নতুন গান করলাম। দুজনেই গানগুলো চমৎকারভাবে কণ্ঠে তুলে নিয়েছেন।'কনকচাঁপা বলেন, 'গান নিয়ে সন্ধান আরিফ বা জেসমিন নিপার আবেগ-অনুভূতি আমার আবেগকে স্পর্শ করেছে। গানকে ঘিরে তাদের স্বপ্ন পূরণ করতেই তাদের পাশে দাঁড়ানো।'
6
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখার ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি বলেছেন, পারস্য উপসাগরের উত্তর অঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলের গভীর সমুদ্র পর্যন্ত শত্রুর যেকোনও হুমকি প্রতিহত করতে তার বাহিনী প্রস্তুত রয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে ৬৯তম নৌবহরের কয়টি জাহাজ আগমন উপলক্ষে এক অনুষ্ঠানে কমান্ডার কাভিয়ানি এই বক্তব্য দেন। তিনি আরও বলেন, "কোনও দেশের ওপর নির্ভরতা ছাড়াই ইরানের নৌবাহিনী গভীর সমুদ্রে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করতে সক্ষম এবং তারা এই লক্ষ্য নিয়ে গভীর সমুদ্রে তাদের শক্তিশালী অবস্থান অব্যাহত রাখবে।" ৭০ দিনের অভিযান শেষে ইরানের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ডেস্ট্রয়ার শাহান্দ বন্দর আব্বাসে ফিরে আসে। কমান্ডার কাভিয়ানি আরও বলেন, যারা দাবি করেছিল যে, ইরান ডেস্ট্রয়ার তৈরি করতে সক্ষম নয় শাহান্দের এই অভিযান এবং সফলভাবে বন্দর আব্বাসে ফিরে আসা তাদের সেই দাবির চরম জবাব। ২০১৮ সালে ইরান অত্যাধুনিক এই ডেস্ট্রয়ার উদ্বোধন করে। এতে রয়েছে স্টিলথ প্রযুক্তি যার কারণে শাহান্দ শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম। এ জাহাজ দ্বিতীয়বার জ্বালানি গ্রহণ ছাড়াই একটানা পাঁচমাস সমুদ্রে অবস্থান করতে পারে। বিডি প্রতিদিন/কালাম
3
দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি অব্যবহৃত পড়ে আছে। এসব সম্পত্তি বিক্রি করে স্থায়ী আমানতের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ রোববার সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠকে সংসদীয় কমিটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি সরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে বিশেষ অনুমতি নেওয়ার সুপারিশ করেছে। কমিটির সভাপতি শাজাহান খান আজকের পত্রিকাকে এ ব্যাপারে বলেন, কল্যাণ ট্রাস্টের অনেক সম্পত্তি পড়ে আছে। আমরা এগুলো বিক্রি করে স্থায়ী আমানতের সুপারিশ করেছি। ওই সম্পত্তি যাতে বেশি দামে বিক্রি করা যায় তার জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়ে বিশেষ অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছি।তিনি বলেন, শহরের প্রাণকেন্দ্রে যে জমিগুলো রয়েছে সেগুলো বড় কোনো ডেভেলপমেন্ট কোম্পানির কাছে বিক্রি করা যায় কি-না সেটা দেখতে বলেছি।বৈঠক সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কল্যাণ ট্রাস্টের অপ্রয়োজনীয় সম্পত্তি অর্থ মন্ত্রণালয়ের কাছে বিক্রয়ের লক্ষ্যে যৌক্তিক মূল্যের বিবরণীসহ প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানোর সুপারিশ করা হয়েছে।বৈঠকে চট্টগ্রামে কল্যাণ ট্রাস্টের সম্পত্তি সরেজমিনে পরিদর্শন ও কমিটি বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি মাসের শেষ দিকে পরিদর্শনে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ বৈঠকে অংশ নেন।
6
তালেবানের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে 'সম্পৃক্ত' হতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অন্যথায় যুদ্ধবিধ্বস্ত দেশটি ফের অস্থিতিশীলতার দিকে ফিরে যেতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিদেশি গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। খবর আল-জাজিরার।মঈদ ইউসুফ বলেন, 'আমাদের কাছে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা খোঁজাই বাধ্যতামূলক। এই দিকেই আমরা মনোনিবেশ করছি।'এমন এক সময়ে মঈদ ইউসুফ এ মন্তব্য করলেন, যখন বিশ্বনেতারা তালেবান প্রশ্নে দ্বিধান্বিত অবস্থায় আছে। তালেবানকে স্বীকৃতি দেওয়া-না দেওয়া নিয়ে তাঁদের মধ্যে চলছে বিতর্ক। আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব প্রতিবেশীপাকিস্তান। দেশটি বারবারই বিশ্বকে তালেবানের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে 'সম্পৃক্ত' হতে আহ্বান জানিয়ে আসছে। আফগানিস্তানের অর্থনৈতিক পতন ঠেকাতে দ্রুত সেখানে মানবিক ও অন্যান্য সহায়তা প্রদানের আহ্বানও জানিয়েছে দেশটি।উল্লেখ্য, গত ১৫ আগস্ট আশরাফ গনির সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তালেবান। গত ৩০ আগস্ট মধ্যরাতে মার্কিন বাহিনী আফগানিস্তানের মাটি ছেড়ে গেলে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণও তালেবানের হাতে আসে। গত ৭ সেপ্টেম্বর তালেবান নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে।
3
শ্রমিকদের মজুরি কোন দান বা করুণার প্রাপ্তি নয়, এটা তাঁদের ন্যায্য অধিকার। এ জন্য ২০ রমজানের মধ্যেই এপ্রিল মাসের পুরো বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানিয়েছেন তাঁরা।সমাবেশের সভাপ্রধান বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি সভাপ্রধান তাসলিমা আকতার দাবি করেন, 'মালিকেরা রেকর্ডসংখ্যক অর্ডার পাচ্ছেন অথচ শ্রমিকদের পেটে ভাত নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে, সেই মুহূর্তে শ্রমিকেরা এই আশায় আছে যে বেতন বোনাসের টাকায় পরিবারের সঙ্গে সুন্দর একটা ঈদ কাটাবে। অথচ গার্মেন্টস মালিকেরা তাঁদের অর্ধেক মাসের বেতন দেওয়ার পাঁয়তারা করছে।'গত ১১ এপ্রিল সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১ তম সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান পবিত্র ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের ঈদ বোনাস এবং এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার নির্দেশ দেন। সরকারের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির পক্ষ থেকে।এ বিষয়ে তাসলিমা আকতার বলেন, 'সরকার ও গার্মেন্টস মালিকেরা একযোগে শ্রমিকদের ওপর চড়াও হয়েছে। এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।'মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য বাবুল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রমুখ। মানববন্ধন শেষে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
6
রাজধানীতে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ার দায়িত্বে থাকা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কাজে কর্মে খুশি নন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সমীক্ষা আর সম্ভাব্যতা যাচাই ছাড়া ডিটিসিএর আর কোনো কাজ হতে দেখেন না তিনি। মঙ্গলবার ডিটিসিএ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় যুক্ত হয়ে ওই অসন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অন্যান্য সংস্থা করোনাকালে উন্নয়ন কাজ চালিয়ে গেলেও ডিটিসিএতে ফাইলপত্রের কাজও এগোয় না বলে ভৎসনা করেন তিনি। মন্ত্রী বলেন, ঢাকায় ফুটপাত নেই। পথচারীদের হাঁটার জন্য যে ফুটপাত, তা বেদখলে। পথচারীবান্ধব ফুটপাত নির্মাণের উদ্যোগটি এখনও সমীক্ষা কার্যক্রমে সীমাবদ্ধ। কবে শেষ হবে সমীক্ষা, কবে প্রকল্প নেওয়া হবে, কবে কাজ হবে জানি না। ডিটিসিএ শুধু সমীক্ষা আর সম্ভাব্যতা যাচাইয়ের মধ্যে ঘুরপাক খায়। ঢাকায় বাসের রুটের সংখ্যা কমিয়ে, প্রতি রুটে একটি মাত্র কোম্পানি বাস চালাতে 'রেশনালিজেশন' পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয় বছর ছয় আগে। ঢাকা উত্তরের মেয়র আনিসুলের হকে মৃত্যুর পর এই পদ্ধতি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র সাঈদ খোকনকে। ওবায়দুল কাদের বলেন, কয়েকটি সভা হলো, রেশনালিজেশনের কতদূর- এগুলো নগরবাসী এখনো দেখতে পেল না। ডিটিসিএ'র বোর্ড সভায় নারায়ণগঞ্জ ও গাজীপুরের জন্য 'পরিবহন মহাপরিকল্পা' প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বছর দুই আগে। চট্টগ্রামের মহাপরিকল্পনারও অগ্রগতি নেই। এতে ক্ষুব্ধ সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বলার মত অগ্রগতি নেই, একটি কাজ শেষ করতে না পারলে সফলতা কী। বাস র্যাপিড ট্রানজিটের বিমানবন্দর থেকে ঝিলমিল অংশের কাজ শুরু হলে পুরো শহর যানজটে অচল হয়ে পড়বে মনে করেন ওবায়দুল কাদের। যানজট নিয়ন্ত্রণে ডিটিসিএ কী করছে তা জানতে চান। তিনি বলেন, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে সড়ক সংকোচিত হয়েছে। প্রকল্প কর্তৃপক্ষ দক্ষতার সঙ্গে যান চলাচলের ব্যবস্থাপনা করতে পেরেছে। আইন করে ডিটিসিএ'র ক্ষমতা বাড়ানো হয়েছিল। কিন্তু তা কাজে লেগেছে কী না তা সংস্থাটির কর্মকর্তাদেরর কাছে জানতে চান ওবায়দুল কাদের। তিনি বলেন, বহুতল ভবন নির্মাণে 'ট্রাফিক ক্লিয়ারেন্স' দেওয়ার ক্ষমতা ডিটিসিএকে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ পেয়েছেন ক্লিয়ারেন্স পেতে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। ঢাকায় গণপরিবহনের ভাড়া পরিশোধে র্যাপিড পাস চালুর উদ্যোগ নেওয়া হয় প্রায় চার বছর আগে। কিন্তু তাতে অগ্রগতি নেই। এতে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, র্যাপিড পাস ও ক্লিয়ারিং হাউসের কাজ দ্বিতীয় পর্যায়ে ঘুরপাক খাচ্ছে, দৃশ্যমান অগ্রগতি নেই। উদ্বোধনের সময় বলা হয়েছিল, 'সবাই এ কার্ড ব্যবহার করবে'। তাহলে এখন হচ্ছে না কেনো? তা ডিটিসিএ কর্মকর্তাদের কাছে জানতে চান মন্ত্রী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ডিটিসিএ'র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তারা।
6
বাংলাদেশে ফেসবুকের অ্যাডমিন প্যানেল স্থাপন এবং টেলিটককে লাভজনক করতে উন্নত মডেল দেখতে দুই সপ্তাহের সফরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আগামী ১০ জানুয়ারি তার সফর শুরু হবে। শনিবার সংবাদমাধ্যমকে তিনি এ সফরের কথা জানান। প্রতিমন্ত্রী জানান, সফরকালে তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় তিনি টেলিটককে লাভজনক করতে দুটি দেশের প্রভাবশালী মোবাইল ফোন অপারেটরদের সহায়তার বিষয়ে আলোচনা করবেন। তারানা হালিম জানান, সিঙ্গাপুরে ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে তার একটি বৈঠক হবে। ওই বৈঠকে বাংলাদেশে ফেসবুকের একটি অ্যাডমিন প্যানেল স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষরের ব্যাপারে গুরুত্ব দেবেন তিনি। প্রতিমন্ত্রী তারানা বলেন, 'ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকে বাংলাদেশ সফরে আসার ব্যাপারে আলোচনা হবে। নিরাপদ ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশে ফেসবুকের বড় বাজার আরও সম্প্রসারিত হবে। এ কারণে ফেসবুক বাংলাদেশে ব্যবহারকারীদের আরও নিরাপদ অভিজ্ঞতা দিতে চায়। এর আগে ঢাকা সফরকালে ফেসবুক কর্মকর্তারা একথা জানিয়েছেন।'
11
ঘটনাবহুল একটা দিন পার করে আবার মাঠে ফিরেছে বিপিএল। বিরতির পর প্রথম দিনেই মাঠে নেমেছে আলোচনার কেন্দ্রে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাঠের বাইরে চট্টগ্রামের টালমাটাল অবস্থার প্রভাব মাঠেও ফুটে উঠল। অন্তত তাদের পারফরম্যান্স সে কথাই বলছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হয়েছিল তারা। তবে আজ হারের তিক্ততা সঙ্গী হয়েছে চট্টগ্রামের।অন্যদিকে চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে জয়ের ধারা ধরে রেখেছে কুমিল্লা। এই জয়ে টেবিলের শীর্ষে উঠেছে তারা। এবারের বিপিএলে নিজেদের তিন ম্যাচের তিনটিতেই জিতল কুমিল্লা। শুরুটা অবশ্য 'জয়' দিয়ে করেছিল চট্টগ্রাম-টস জয়। একদিন বিরতিতে থাকা সতেজ উইকেটের ফায়দা নিতে বোলিং বেছে নেন অধিনায়ক নাঈম ইসলাম। দ্বিতীয় ওভারে চট্টগ্রামের ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট তুলে নেন নাসুম আহমেদ। তবে চট্টগ্রাম বোলারদের শুরুর উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকে লিটন দাস আর ফাফ ডু প্লেসির ব্যাটিংয়ে। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন লিটন। যতক্ষণ উইকেটে ছিলেন বুঝতেই দেননি বিরতি থেকে ফিরেছেন।নিউজিল্যান্ডে ব্যাটিংয়ে যে ফুল ফুটিয়েছিলেন সেটা ফিরিয়ে আনেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩৪ বলে পাঁচ চার এল ছক্কায় খেলেন ৪৭ রানের এক ইনিংস। নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে লিটনের আউটের পর দ্রুতই ফিরে যান ইমরুল কায়েস। চট্টগ্রাম ইনিংসের এরপরের গল্পটা ডু প্লেসি আর ক্যামেরন ডেলপোর্টের। দুজনের ৯৭ রানের অপরাজিত জুটিতে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা। ৫৫ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ডু প্লেসি। অন্যদিকে ঝোড়ো ইনিংসে ২৩ বলে ৪ চার আর ৩ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেলপোর্ট।লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। দলীয় সংগ্রহ শতক ছাড়ানোর আগেই ৭ উইকেট হারায় তারা। এক প্রান্তে আশার বাতি হয়ে ছিলেন ওপেনার উইল জ্যাকস। তবে ১৬তম ওভারে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বলে জ্যাকস বোল্ড হয়ে ফিরলে সেই আশাটাও নিভে যায়। ৪২ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। চট্টগ্রামের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস আটে নামা মৃত্যুঞ্জয় চৌধুরীর (১৩)। শেষ পর্যন্ত ১৩১ রানে অলআউট হয়ে ৫২ রানে ম্যাচ হারে চট্টগ্রাম।সংক্ষিপ্ত স্কোর:কুমিল্লা ভিক্টোরিয়ানস২০ ওভারে ১৮৩/৩ডু প্লেসি ৮৩, ডেলপোর্ট ৫১নাসুম ২/২৩, হাওয়েল ১/৩১চট্টগ্রাম চ্যালেঞ্জার্স১৭.৩ ওভারে ১৩১ অলআউটজ্যাকস ৬৯, মৃত্যুঞ্জয় ১৩নাহিদুল ৩/১৭, মোস্তাফিজ ২/২৬ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৫২ রানে জয়ীম্যাচসেরা: ফাফ ডু প্লেসি (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
12
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন হয়ে গেল শুক্রবার। এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্যপদে প্রার্থী তালিকায় দেখা গেছে অভিনেত্রী পরীমনির নাম। কিন্তু তালিকায় নাম থাকলেও ভোটের দিন ছিলেন না, এফডিসিতে যাননি তিনি। তাই নিজের ভোটও দেওয়ার সুযোগ হয়নি তাঁর। নির্বাচনী ফলাফলেও পরাজিত হয়েছেন তিনি। তাঁর প্রাপ্ত ভোট ৭৯। তবে পরীমনি জানিয়েছেন, তিনি তো ভোটই করেননি। তাই ভোটে জেতা আর হারার কী আছে। এ ব্যাপারে পরীমনি বলেন, 'আমার ইচ্ছা ছিল না প্রার্থী হওয়ার। তা ছাড়া আমি তো নাচতে নাচতে প্রার্থী হতে যাইনি। সবাই বলল, তাই নমিনেশন কাগজে স্বাক্ষর করে প্রার্থী হয়েছিলাম। কিন্তু শরীর খারাপ থাকার কারণে ভোট করতে চাইনি। আমি আগেই জানিয়ে দিয়েছিলাম ভোট করছি না। শেষ দিন ১৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের জন্য এই প্যানেলের একজনকে বলে দিয়েছিলাম। তিনি কাজটি করেননি। এ ব্যাপারে আমার কোনো দোষ নেই।' তবে কয়েক দিন হলো কিছুটা সুস্থ হওয়ার কারণে পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যেতে চেয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে কেন্দ্রে ভোটের পরিবেশ দেখে আর যেতে সাহস করেননি পরীমনি। বলেন, 'সকালে উঠে টেলিভিশনের খবর ও ফেসবুকে নির্বাচনী ভিডিও ফুটেজ দেখে আমি চমকে গেছি। আমি রীতিমতো ভয় পেয়েছি। ছবিতে দেখলাম এই করোনার মধ্যে কোনো স্বাস্থ্যবিধিই মানা হচ্ছে না। কারও মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব নেই। সবাই গাদাগাদি করে আড্ডা মারছেন, জটলা করছেন। গায়ে লেগে লেগে ভোট দিতে কেন্দ্রে ঢুকছেন। কী ভয়ংকর পরিবেশ।' কিছুটা হতাশার সুরে এই নায়িকা জানালেন মুখে মাস্ক নেই। মনে হচ্ছে মেকআপ করা চেহারা দেখানোর জন্য মাস্ক রাখেননি। পরী বলেন, 'মেকআপ দেখালে পর্দায় গিয়ে দেখান। ভোটের মাঠে তো দেখানোর দরকার নাই। আগে জীবন নাকি আগে চেহারা দেখানো নাকি আগে ভোট? ইলেকশনের মাঠ দেখে আমি পুরাই হতাশ।' এই তারকা আরও বলেন, 'আমার জীবন, আমার অনাগত সন্তানের জীবন আমার কাছে অমূল্য সম্পদ। সুতরাং এমন পরিবেশে ভোট দিতে সেখানে গিয়ে ঝুঁকির মধ্যে পড়তে চাইনি।'এদিকে বেশ কিছুদিন ধরে জ্বর ও ঠান্ডায় আক্রান্ত হয়েছিলেন পরীমনি। এখন অনেকটাই সুস্থ। পরী বলেন, 'দুদিন হলো জ্বর, ঠান্ডা দুটোই কমেছে। মোটামুটি ভালোই আছি এখন।'
2
তামিলনাড়ুতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ১৪ জনকে বহনকারী সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত নিহত হয়েছেন। ভারতীয় এয়ারফোর্স এক টুইট বার্তায় জানিয়েছে, তিনি নীলগিরি হিলসের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে যাচ্ছিলেন। সেখানে ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট অফিসারদের উদ্দেশ্য তার ভাষণ দেওয়ার কথা ছিল। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে এমআই-১৭ হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন। তার স্ত্রীও তার সঙ্গেই ছিলেন বলে জানা গেছে। বিডি প্রতিদিন/আরাফাত
3
ঢাকা: মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততা মিলেছে। তবে মিতু হত্যা মামলায় বাদী হওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।আজ বুধবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন পিবিআইয়ের উপ মহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার।এদিকে মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মামলা করার জন্য চট্টগ্রামের পাঁচলাইশ থানায় অবস্থান করছেন তার বাবা মোশাররফ হোসেন।এ মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করা হবে বলে জানা গেছে।রাজধানীর ধানমণ্ডিতে পিবিআই সদরদপ্তরে পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, ২০২০ সালের জানুয়ারিতে তদন্তের ভার পাওয়া পিবিআই বেশ কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে। হত্যায় কামরুল ইসলাম মুছার চেহারা ও কর্মকাণ্ড পরিষ্কার বোঝা গেলেও তাকে না চেনার ভান করেন বাবুল। কিন্তু মুছা নিয়মিত তার বাসায় যেতেন। তাঁর অনুপস্থিতিতে মুছা বাজারও করে দিতেন। এ বিষয়টিই তদন্ত কর্মকর্তাদের সন্দেহ বাড়ায়।হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরও বাবুলকে গ্রেপ্তার না দেখানোর বিষয়ে বনজ কুমার বলেন, মামলার বাদীকে ইচ্ছে করলেই গ্রেপ্তার করা যায় না। বাদীকে গ্রেপ্তার করতে হলে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দিতে হবে। এটি দাখিলের পরই নতুন মামলা করা যাবে। আর এই নতুম মামলাতেই গ্রেপ্তার দেখানো হবে বাবুল আক্তারকে।২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা খানম মিতু। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। এর আগে বাবুলকে চট্টগ্রাম থেকে বদলি করে ঢাকায় পুলিশ সদরদপ্তরে এসপি (পুলিশ সুপার) পদে সংযুক্ত করা হয়।মিতু হত্যাকাণ্ডের মোড় ঘুরতে শুরু করে ২০১৬ সালের ২৪ জুন ডিবি কার্যালয়ে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর। এসময় হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। ওই বছরের ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।
6
গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট গ্রহণ না করার কারণে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সোমবার (২৭ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা কমরেড খালেকুজ্জামান এ নিন্দা জানান। সরকারের ওষুধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদফতরের তীব্র নিন্দা করে তিনি বলেন, করোনা শনাক্তের জন্য যেখানে গণহারে পরীক্ষা প্রয়োজন, এজন্য পর্যাপ্ত কিট দরকার; এ অবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত কিট গ্রহণে সরকারের টালবাহনা দেশবাসীর কাছে মোটেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে না। উপরন্তু গণস্বাস্থ্যের এই উদ্ভাবন দেশবাসীর কাছে বাহবা পাচ্ছে। গণস্বাস্থ্যের কিট গ্রহণ না করার মাধ্যমে সরকারের শিক্ষা-গবেষণা নিয়ে প্রতিক্রিয়াশীল নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পরনির্ভরশীল মনোভাব প্রকাশিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এ ঘটনা দেশি গবেষকদের নিরুৎসাহিত করবে, যা দেশের জন্য মঙ্গলকর নয়। বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, আইনের মারপ্যাঁচে কিট গ্রহণে টালবাহনা না করে যথাযথ পরীক্ষার মাধ্যমে কিটের কার্যকারিতা প্রমাণ করে, দেশের বর্তমান চাহিদা পূরণে গণস্বাস্থ্যের কিট গ্রহণ করে গণহারে করোনা শনাক্ত করার ব্যবস্থা নিতে হবে।
9
কম্পিউটার ও ল্যাপটপের জন্য র্যানডম অ্যাকসেস মেমোরি (র্যাম) তৈরি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। নিজেদের তৈরি কম্পিউটার ও ল্যাপটপে দেশীয় র্যাম ব্যবহার শুরু করেছে তারা। রাজধানীর আগারগাঁওয়ে এনএসই সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে ওয়ালটনের র্যাম তৈরির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে ওয়ালটন জানায়, ২০১৮ সালের জানুয়ারিতে ওয়ালটন গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনে ল্যাপটপ ও কম্পিউটার উৎপাদনের কারখানা চালু করে। এর আগে ২০১৭ সালের অক্টোবর থেকে তারা দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন করছিল। ওয়ালটন এখন ২ হাজার ৪০০ ও ২ হাজার ৬০০ মেগাহার্টজ ক্ষমতার র্যাম উৎপাদন করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এই র্যামের নকশা করেছে ওয়ালটনই। অনুষ্ঠানে ওয়ালটন ডিজিটেকের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, 'চার বছরে আমাদের আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে, আমরা সবকিছু তৈরি করতে পারব। এ জন্য শুধু উৎসাহ চাই, আর কিছু নয়।' তিনি বলেন, 'আমরা দেশের মানুষকে কম দামে ভালো মানের পণ্য দিতে চাই। অনেক দেশের পণ্য, অনেক ব্র্যান্ডের পণ্য নাম শুনলেই মানুষ নিশ্চিন্তে কেনে। আমরা চাই এমন একটা পর্যায়ে যেতে, যাতে মানুষ ওয়ালটনের পণ্য শুধু নাম দেখেই কিনতে পারে।' ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, বাংলাদেশ ইলেকট্রনিকস পণ্যে আমদানিকারক দেশ হিসেবেই পরিচিত ছিল। এখন উৎপাদনকারী দেশে পরিণত হচ্ছে। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি বিভাগ ১৩ হাজার ওয়ালটন ল্যাপটপ কিনেছিল। দুই বছরে এর একটিও নষ্ট হয়নি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মতো তিনিও ওয়ালটনকে সহায়তা করবেন। অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেকের পরিচালক এস এম মঞ্জুরুল আলম, কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলীসহ ওয়ালটনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সুখী দেশের তালিকায় সাত ধাপ এগিয়েছে, এটা প্রমাণ করে দেশের মানুষের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের সুখী দেশের তালিকায় বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে। আগে ১০১তম থাকলেও এখন ৭ ধাপ এগিয়ে ৯৪তম স্থানে উন্নীত হয়েছে। সেখানে ভারতের অবস্থান ১৩৬ এবং পাকিস্তানের অবস্থান ১২১। তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যে বিশ্ব অর্থনীতি প্রচন্ড চাপের মধ্যে আছে। বিশ্ব অর্থনীতিতে চলছে মন্দা। সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের সুখ-সমৃদ্ধি বেড়েছে। বিএনপি ও তাদের মিত্ররা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না থাকলে, মানুষকে নানাভাবে অসুখী করার অপচেষ্টা না করলে মানুষের সুখ-সমৃদ্ধি আরও বাড়ত। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে আরও এগোনো যেত। হাছান মাহমুদ বলেন, 'আশা করি বিএনপি মানুষকে ক্রমাগতভাবে অসুখী করার যে অপচেষ্টা চালাচ্ছে, এই রিপোর্টের পর তারা তা থেকে নিবৃত্ত হবে। আশা করব, তারা সরকারকেও অভিনন্দন জানাবে।' এ সময় বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ ও করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বে দ্রব্যের মূল্য বেড়েছে। তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির আঁচড় থেকে দেশের নিম্ন আয়ের মানুষকে মুক্তি দিতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে এক কোটি পরিবারকে অর্থাৎ পরিবারপ্রতি গড়ে পাঁচজন থাকলে পাঁচ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে প্রতি কেজি চাল ৩০ টাকা, আটা ১৮ টাকা, চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় বিক্রি করা হবে।
9
জাতীয় সংসদে বিএনপি'র বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগের পক্ষে তথ্য-প্রমাণ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে বাসে অগ্নিসংযোগের পর বিএনপি'র অডিও রেকর্ড শুনিয়ে তিনি বলেছেন, আমরা ক্ষমতায় আছি। আমরা নিজেরাই আগুন দিয়ে আমাদের সরকারকে দুর্নামের ভাগীদার করবো কেন? সোমবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিএনপি সংসদ সদস্য হারুনুর রশীদ রাজধানীতে সম্প্রতি ১১টি বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি'র বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের অন্যান্য মন্ত্রীদের আনা অভিযোগ সত্য বলে দাবি করেন। এসময় তিনি সংসদীয় কমিটি গঠনেরও দাবি জানান। এসময় প্রধানমন্ত্রী সংসদে বিএনপি নেতা ও এক নেত্রীর গাড়ি পোড়ানো সংক্রান্ত কথোপকথন পুরোটাই শোনান। যা সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপর বিএনপি দলীয় এমপি মো. হারুনুর রশীদকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির এমপিকে আমার সংসদের সামনের সিটে বসিয়েছি কথা বলার জন্য। কিন্তু উনি বিভিন্ন সময় এমন এমন কথা তোলেন, সব সময় আমরা কথার উত্তর দেই না। কিন্তু আজকে তিনি যে কথাগুলো বললেন- এ সম্পর্কে তার দলের তথ্য নিয়ে কথা বলা উচিত ছিল। হারুনুর রশীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, উনি নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে- আদৌ তারা নির্বাচন করে কি না? নির্বাচনে তারা অংশ নেন, মনোনয়ন নিচ্ছেন আর যাচ্ছেন। কিন্তু নির্বাচনের দিনে কোন এজেন্ট দেন না। একটা সময় প্রার্থিতা প্রত্যাহার করে বলেন, নির্বাচন ঠিক হচ্ছে না। আসলে জনগণের সমর্থন হারিয়েছেন তারা অনেক আগেই। ২০০১ সালে চক্রান্ত করে ক্ষমতায় আসার পর সন্ত্রাস, মানুষ খুন করা, নারী নির্যাতন থেকে শুরু করে সকল প্রকার নির্যাতন করেছে বিএনপি। হাজার হাজার মেয়েদের ওপর পাশবিক অত্যাচার করানো অগ্নি সন্ত্রাস করে মানুষ পোড়ানোই তাদের আন্দোলন। তিনি বলেন, এখন তো টেকনোলজির দিন। সব জায়গায় সিসি ক্যামেরা আছে। হাতে-নাতে ধরা পড়ে যাচ্ছে। কারা কারা সত্যিকারে আগুন দিচ্ছে- এগুলো একদম পরিষ্কার। কারণ আমার কাছে ছবি আছে। সংসদে ছবি দেখানোর সুযোগ থাকলে আমি ছবি দেখাতে পারতাম। কয়েকজন মিছিল থেকে বেরিয়েই বাসে আগুন দিচ্ছে সেই ছবি আমার কাছে আছে। রাস্তার সিসি ক্যামেরা থেকে সেগুলো নেওয়া। সুতরাং আগুন দিয়ে সংসদে এসে সরকারের ওপর দোষারোপ করা- এটা তাদের অভ্যাস। বিএনপির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, এটা তাদের গোড়ায় গলদ। জিয়াউর রহমান ক্ষমতায় এসেছে হত্যা-ষড়যন্ত্র করে। তার ক্ষমতা দখলটাই হচ্ছে খুনের মধ্যে দিয়ে। সে খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি ভালো বুঝো। দুর্নীতি করা, অর্থ পাচার করা, নানা ধরনের অপকর্ম তারা করে গেছে। কোন কারণ নেই বাসে আগুন দিয়ে পোড়ানো। কিন্তু তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এটা করছে। প্রধানমন্ত্রী বলেন, তারা নেতা বানিয়েছে কাকে? খুনের মামলার আসামি, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি, যে দেশ থেকে পলাতক- তাকে বানানের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে কি এমন কোনো যোগ্য নেতা নেই, যে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হতে পারেন? ফেরারি খুনের আসামি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করা সাজাপ্রাপ্ত। কিন্তু তবুও তাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে। সংসদে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। সাথে সাথে মানুষের কথা বিবেচনায় নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধেরও অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডি-প্রতিদিন/শফিক
6
সরকারি প্রচলিত বিধিবিধান যথাযথভাবে পালন করে মেডিকেল টেকনোলজিষ্ট পদে নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ)এবং বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিপিএসএমটিএ)। রবিবার (৭ জুন) বিএমটিএ সভাপতি আলমাছ আলী খান, মহাসচিব মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান এবং বিপিএসএমটিএ'র সভাপতি শফিকুল ইসলাম ও মহাসচিব সিরাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক মেডিকেল টেকনোলজিষ্ট সহ অন্যান্য পদধারীদের ৩ হাজার পদে নিয়োগদানের অনুমোদিত প্রস্তাবে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিষ্টকে সৃজিত পদে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার যে প্রস্তাব স্বাস্থ্য বিভাগ দিয়েছে তা মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগের প্রচলিত বিধিবিধানের পরিপন্থী। এ ধরনের বিধিবহির্ভূত প্রস্তাব সারাদেশের মেডিকেল টেকনোলজিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। নেতৃবৃন্দ এ প্রস্তাবের প্রতিবাদ এবং অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে বলেন, এ ধরনের নিয়োগ প্রতিহত করতে প্রয়োজনে সারাদেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করাসহ যেকোনো কর্মসূচি গ্রহণ করা হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, উল্লেখিত ১৮৩ জন মেডিকেল টেকনোলজিষ্টকে কোন হাসপাতালে, কি প্রক্রিয়ায়, কোন কর্তৃপক্ষ, কি কি শর্তে, কোন তারিখে কাজ করার অনুমতি দিয়েছেন সারাদেশের মেডিকেল টেকনোলজিষ্টরা তা জানেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা ১৮৩ জন মেডিকেল টেকনোলজিষ্টকে সরাসরি স্থায়ী নিয়োগ প্রদান করতে গিয়ে প্রয়োজনে নিয়োগবিধির শর্ত শিথিল করার যে ঘোষণা দিয়েছেন তা বিধির সুস্পষ্ট লঙ্ঘন, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া নিয়োগের প্রস্তাব রোগীর পরীক্ষা-নিরীক্ষার সাথে জড়িত মেডিকেল টেকনোলজিষ্ট পেশার জন্য অমর্যাদাকর ও অশনিসংকেত। এদিকে রবিবার (৭ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করা কয়েক শত মেডিকেল টেকনোলজিষ্ট মহাখালীস্থ স্বাস্থ্য ভবনে সমবেত হয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশ করাদেরকে আইনী বাধ্যবাধকতার কারনে চলমান নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে অন্তর্ভুক্ত না করা, কারিগরি শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের মামলার কারণে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে যে সকল মেডিকেল টেকনোলজিষ্টদের সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা পেরিয়ে গেছে তাদেরকেসহ অন্ততপক্ষে বেকার ২০ হাজার মেডিকেল টেকনোলজিষ্টকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান করা এবং অস্বচ্ছ ও নিয়োগবিধি বহির্ভূত প্রক্রিয়ায় কথিত অস্থায়ী নিয়োগপ্রাপ্ত ১৮৩ জন মেডিকেল টেকনোলজিষ্টকে সরাসরি স্থায়ী নিয়োগ প্রদানের যে সুপারিশ স্বাস্থ্য বিভাগ করেছেন তা ৪৮ ঘন্টার মধ্যে বাতিলের দাবি জানান। অন্যথায় আগামী ১০ জুন বুধবার উক্ত দাবি বাস্তবায়নের সমর্থনে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে জানান। এরপরেও দাবি বাস্তবায়িত না হলে প্রয়োজনে মেডিকেল টেকনোলজিষ্টরা সারাদেশে সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালনসহ যেকোনো কর্মসূচি দিতে বাধ্য হবে যার দায়দায়িত্ব স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর বর্তাবে বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিপিএসএমটিএ'র সভাপতি মো: শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বিএমটিএ'র সভাপতি আলমাছ আলী খান, মহাসচিব মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান প্রমুখ।
6
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। মঙ্গলবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় নাটোরের দুজন এবং রাজশাহী, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন। এদের মধ্যে পাবনা ও নাটোরের দুজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর একজন করোনা নেগেটিভ থাকলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য দুজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।মৃত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৫৪ জনের মৃত্যু হলো। মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৪ জন। ছাড়পত্র পেয়েছেন ১৯ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১৫৩ জন।এদের মধ্যে রাজশাহীর ৭২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৬ জন, নাটোরের নয়জন, নওগাঁর ২০ জন, পাবনার ১৬ জন, কুষ্টিয়ার পাঁচজন, সিরাজগঞ্জের দুজন এবং জয়পুরহাট, চুয়াডাঙ্গা এবং মেহেরপুরের একজন করে রোগী ভর্তি ছিলেন।সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবে, সোমবার দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩০ জনের করোনা পজিটিভ হয়েছে। সংক্রমণের হার ১১ দশমিক ৪৫ শতাংশ।
6
বিশ্ব নদীকৃত্য দিবস আজ। ১৯৯৭ সালের ১৪ মার্চ থেকে ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে দিবসটি পালনের ঘোষণা হয়। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে নদী অঞ্চলগুলোতে নানা আয়োজন করা হয়। রাজধানী ঢাকাতেও প্রতি বারই বিভিন্ন আলোচনা সভার আয়োজন করেন বিশিষ্ট ব্যক্তিরা। নদী রক্ষায় বিভিন্ন দাবি তোলেন সরকারের কাছে। কিন্তু নাদীমাতৃক এই বাংলাদেশে সত্যিই কি নদী রক্ষা হচ্ছে? নাকি সারাদেশে অসংখ্য নদী নালা চলে যাচ্ছে দখলদারদের খপ্পরে! নদীগুলোকে যেন প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্যের ভাগার হিসেবে। সারাদেশের নদ-নদী-জলাশয় থেকে অবিলম্বে দখলদারদের, মাছ প্রকল্প, স্লুইচগেট, বাঁধ ও স্বল্প দৈর্ঘ্যের সেতু অপসারণ করার দাবি জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। শনিবার (১৩ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক সাগর-রুনি মিলনায়তনে দিবসটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট ও জাতীয় নদী রক্ষা আন্দোলন। এসময় সুলতানা কামাল বলেন, 'প্রাকৃতিক সম্পদের বড় অংশজুড়ে রয়েছে নদী। তাই এই প্রকৃতি বাঁচাতে হবে। নদী দিয়েই প্রাচীনকাল থেকে আমাদের সভ্যতা গড়ে উঠেছে। এমনকি শিল্প-সংস্কৃতিও নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এসময় সংগঠনগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে বেশকিছু দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- ১. আদালতের রায়ের ভিত্তিতে সব নদীর সীমানা নির্ধারণ, নির্মোহভাবে দখলদার উৎখাত ও তা দখলমুক্ত রাখতে হবে। ২. নদী নামক জীবন্ত স্বত্তার অধিকার নিশ্চিত করতে হবে। ৩. নদীতে 'বাঁধ-ব্যারেজ-রেগুলেটর বসানোর বেষ্টনী নীতি' ভিত্তিক নদী ব্যবস্থাপনা কার্যক্রম বন্ধ করতে হবে এবং 'বাংলাদেশ ডেল্টা পরিকল্পনার-২১০০' নামের সেই একই ভুল ব্যবস্থাপনা বন্ধ করতে হবে। ৪. মৃত ও ভরাট নদী ড্রেজিং করে তার প্রবাহ ও নাব্য পুনরুদ্ধার করতে হবে এবং নদীর মাটি/পাড় ইজারা দেওয়া বন্ধ করতে হবে। ৫. ভূমি মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সিটি করপোরেশন, পৌরসভাসমূহ, নগর উন্নয়ন সংস্থাসমূহ, বিআইডব্লিটিএ ও নদী কমিশনকে দৃঢ়ভাবে নদীবান্ধব নীতি অনুসরণ করতে হবে। ৬. বাংলাদেশকে জাতিসংঘ প্রণীত পানি প্রবাহ আইন-১৯৯৭ অবিলম্বে অনুস্বাক্ষর ও সে অনুযায়ী নদীরক্ষায় পদক্ষেপ নিতে হবে, তার ভিত্তিতে একটি আঞ্চলিক পানি সম্পদ ব্যবস্থাপনা নীতি-কৌশল প্রণয়ন ও সব আন্তঃসীমান্ত নদীর ব্যবহার নিশ্চিত করতে হবে। ৭. সব শিল্প কারখানায় বর্জ্য পরিশোধন প্লান্ট সংযোজন ও ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। ৮. শহুরে গৃহস্থালী ও হাসপাতাল বর্জ্য নদীতে ফেলা বন্ধ ও তরল বর্জ্য পরিশোধন করা সম্পূর্ণ বাধ্যতামূলক করতে হবে। ৯. নদীর ওপর কাঁচা/পাকা পায়খানা নির্মাণ বন্ধ এবং জমিতে রাসায়নিক সার-কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। ১০. নৌ-যান নির্গত ময়লা,বর্জ্য, তেল পানিতে ফেলা নিষিদ্ধ ও নৌ-যানে তেলের পরিবর্তে গ্যাস বা সোলার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। অনুষ্ঠানটি প্রয়াত সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদকে উৎসর্গ করা হয়। ১৯৯৭ সালে ১৪ মার্চ বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার তাইওয়ান, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র এই কয়েকটি দেশের প্রতিনিধিরা ওই সমাবেশে অংশ নেন। নদীর প্রতি দায়বদ্ধতা, দায়িত্ববোধ মনে করিয়ে দিতেই তখন থেকে দিবসটি পালন হয়ে আসছে।
6
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে হাসপাতালে ভর্তির পর আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ১৪ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনা আক্রান্ত নন। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৬ আগস্ট) গণমাধ্যমে তিনি বলেন, পরশু রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। আগেও এই সমস্যা ছিল। দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যান না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন না। এর আগে গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে।
6
মহামারী করোনায় সরকারী বিধি নিষেধের মধ্য দিয়ে আর কয়েক দিন বাদে শুরু হবে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ।দেবী এবার আসছে গজে চড়ে,যাবে দোলায়। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৪৭টি মণ্ডপে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। পৌরসভায় ৬টি বাকী৪১টি ১৪টিইউনিয়নে শুরু হবে দুর্গা পুজা ।আসন্ন পুজাকে সামনে রেখে চলছে প্রতিমা রংতুলি এবং সাজ সজ্জার কাজ ।এর মাঝে শুরু হয়ে গেছে পুজার আনুসাঙ্গিক কাজ । এ বিষয়ে ঘাটাইল উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ অধির চন্দ্র সাহা জানায় মহামারী করোনায় আমরা আমাদের সরকারী বিধি নিষেধ মান্য করে পুজা উদপান করতে হবে ।সে ভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি।
6
গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ২৭৫ জন। দেশের বিভিন্ন ল্যাবের১০ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৯২৮ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। নতুন করে ১ হাজার ৭৯২ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন। রবিবার (২৬ জুলাই) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ১৪ জন। যাদের মধ্যে ঢাকার ১৯ ও চট্রগ্রামের রয়েছেন ১০ জন এবং রাজশাহীর৭ জন। তাদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৪৮ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে ৬ জনের। তাছাড়া দেশ আক্রান্তের হার ২২.৫৭ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.৪৪ শতাংশ বলে জানানো হয়। নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৬৬৭ জন। বিফ্রি থেকে স্বাস্থ্যকর খাবার গ্রহণের আহ্বান জানিয়ে ধুমপান পরিত্যাগের পরামর্শ দেয়া হয়। সূর্যের তাপ থেকে ভিটামিন ডি নেয়ার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গতকাল মৃত্যু হয়েছিল ৩৮ জনের এবং শনাক্ত হয়েছিল ২ হাজার ৫২০ জন।
4
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পরমাণু সমঝোতা পুরোপুরি পুনরুজ্জীবিত হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি শুক্রবার রুশ ফেডারেশনের স্থায়ী নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেন, পরমাণু সমঝোতার গঠনকাঠামোয় যা কিছু বলা হয়েছে তা আবার পুরোপুরি বাস্তবায়িত হবে বলে তিনি আশা করছেন। রুশ ফেডারেশনের স্থায়ী নিরাপত্তা পরিষদের বৈঠকে কাস্পিয়ান সাগর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে পুতিন আরও বলেন, 'ইরান কাস্পিয়ান সাগর তীরবর্তী রাশিয়ার পাঁচ প্রতিবেশী দেশের অন্যতম। দেশটির পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমানে আলোচনা চলছে। আমি আশা করছি, পরমাণু সমঝোতা সংক্রান্ত সবগুলো বিষয় আগের অবস্থায় ফিরে যাবে।' 'সর্বোচ্চ চাপ' প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় ৩৬ অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশকিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। সূত্র: পার্সটুডে বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
আগামী বাজেট ঘোষণা করতে আরও সাত মাস বাকি আছে। এরই মধ্যে সম্ভাব্য বাজেটের আকার কত হতে পারে তার আভাস দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৩ লাখ ৯০ হাজার কোটি টাকা। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জাতীয় কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের ৬ মাসের বাজেটের অগ্রগতি প্রতিবেদন যখন জাতীয় সংসদে পেশ করা হবে, তখন নতুন বাজেটের আকার সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলনের প্রস্তাব করা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। সম্ভাব্য ৩ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার হতে পারে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। মোট রাজস্ব প্রাপ্তি ২ লাখ ৮৪ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আসতে পারে ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা। সামগ্রিকভাবে বাজেট ঘাটতি হবে ১ লাখ ৮ হাজার কোটি টাকা, যা জিডিপির ৫ ভাগ। চলতি ২০১৬-১৭ অর্থবছরে বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থনীতির গতি-প্রকৃতি ও বাজেট বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়। এ ছাড়া বৈঠকে রেমিট্যান্স প্রবাহ, বিদ্যুতে ভর্তুকি, সঞ্চয়পত্র সুদহার, রাজস্ব আদায় পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানসহ অর্থ মন্ত্রণালয়ের নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। সঞ্চয়পত্রে সুদহার কমানোর ইঙ্গিত দিলেও তা এখনই হবে না জানিয়ে মুহিত বলেন, এ বিষয়ে ২০১৭ সালে চিন্তা-ভাবনা করা হবে। তিনি বলেন, সঞ্চয়পত্র বিক্রি বেশি হওয়ায় ব্যাংক থেকে ঋণ গ্রহণ কমছে। এই প্রবণতা সরকারের জন্য ভালো। এছাড়া বিদ্যুতের চাহিদা বাড়ছে- একথা উল্লেখ করে মুহিত বলেন, সে জন্য এ খাতে ভর্তুকিও বেশি লাগছে। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আগামীতে বিদ্যুতে আরও বেশি ভর্তুকি দেওয়া হবে। এনবিআরের রাজস্ব আয়ের হিসাবে গরমলি আছে- এ কথা স্বীকার করে অর্থমন্ত্রী জানান, অর্থ মন্ত্রণালয়ের অধীন সিজিএ কার্যালয় মনে করে, গত অর্থবছরে এনবিআরের আদায় করা মোট রাজস্বে ১০ হাজার কোটি টাকার গরমিল আছে। সেটি সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে সিজিএ অফিস ও এনবিআরের মধ্যে শিগগিরই বৈঠক করে সমস্যা নিরসন করা হবে। মুহিত জানান, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম তিন মাসে বাজেট বাস্তবায়ন সন্তোষজনক। রাজস্ব আদায় ভালো হচ্ছে। সরকারের ব্যয় নিয়ন্ত্রণে আছে। রেমিট্যান্স প্রবাহ কমেনি দাবি করে অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্স আসছে, তবে কিছু হুন্ডির মাধ্যমে আসায় তা হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে না। এ ছাড়া, বিদেশে কর্মক্ষেত্রে শ্রমিকদের বেতনও কিছুটা কমেছে। তাই দেখা যাচ্ছে, রেমিট্যান্স কম।
0
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে গত দুই বছরে পর্যটকসহ সাতজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু ছাড়াও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই রেঞ্জের নৌবাহিনী সড়ক, আগরবাগান, ব্যাঙছড়ি, শিল্প এলাকা, কামিলাছড়ি, জীবতলী এলাকায় কয়েক বছরে বন্য হাতির উপদ্রব বেড়েছে অনেক গুণ। মূলত খাবার না পেয়ে লোকালয়ের ফসল, বসতঘর ও দোকানে চলে আসে বন্য হাতি।চলতি বছরের ৭ মার্চ নৌবাহিনী সড়ক বন উন্নয়ন ছাত্রাবাস এলাকায় মাঝবয়সী মানসিক ভারসাম্যহীন একজনকে আক্রমণ করে হাত-পা বিচ্ছিন্ন করে মেরে ফেলে হাতির দল। এরপর চলতি বছরের গত ১১ মার্চ সকাল ৯টায় কাপ্তাই-আসাম বস্তি সড়কের কামাইল্লাছড়ি এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় ঢাকার তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিষেক (২১) পালের। সবশেষ গত ১৯ জুলাই মারা যান কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া তম্বঘোনা বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮)। সকালে পূজা শেষ করে বের হলে একদল হাতির আক্রমণে বিহার এলাকায় তাঁর মৃত্যু হয়।কাপ্তাইয়ের নৌবাহিনী আবাসিক এলাকা, শিল্প এলাকা, রাইখালীর ডংনালা, কারিগরপাড়াসহ দুর্গম অনেক জায়গায় প্রায়ই বন্য হাতির দল লোকালয়ে এসে ফসলি জমি ও বাড়িঘর তছনছ করছে বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা। চলতি বছরের ১৭ জুলাই ভোররাতে কাপ্তাইয়ের ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের শিল্প এলাকার মো. আলমের একটি পিকআপ গাড়ি এবং তাঁর বসতবাড়ি তছনছ করে দেয় একদল হাতি।কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ বাবু, নারায়ণ দাশ, রাইখালীর ডংনালা গ্রামের কৃষক সাইলাপ্রু মারমা, উমেচিং মারমা জানান-সন্ধ্যার পরে বাইরে যেতে হলে তাঁরা সব সময় হাতির আক্রমণের আতঙ্কে থাকেন।কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, তাঁর অফিস কার্যালয়ের আশপাশে প্রতিদিন বন্য হাতি ঘোরাঘুরি করছে। হাতি দেখে তিনি ও তার পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান লোকজনকে সকাল ৯টার আগে এবং বিকেল ৫টার পর কাপ্তাই-আসাম বস্তি সড়ক ও নৌবাহিনী সড়কে চলাচল না করার জন্য অনুরোধ জানান।পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ জানান, হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কাপ্তাই জাতীয় উদ্যানের আওতাধীন কাপ্তাই-আসাম বস্তি সড়ক, জাতীয় উদ্যান এলাকায় চার কিলোমিটার করে আট কিলোমিটার ফেন্সিং সোলার নির্মাণ করা হবে। ডিএফও রফিকুজ্জামান শাহ আরও জানান, হাতির করিডরগুলোতে জনসচেতনতামূলক সাইনবোর্ড টাঙানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণকে নিয়ে এ-সংক্রান্ত ১০ দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।বনের মধ্যে পর্যাপ্ত খাদ্য না থাকা এবং বন উজাড় হওয়ায় খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে বন্য হাতির দল। এ ব্যাপারে বন বিভাগের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর।
6
যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা শহিদুল ইসলাম মামুনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। আজ বুধবার দেওয়া এক বিবৃতিতে তারা অবিলম্বে মামুনের মুক্তি দাবি করে। শহিদুল ইসলাম মামুন যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা। পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে দেশে গিয়েছিলেন। গত সোমবার সিলেট শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাজ্য বিএনপির বিবৃতিতে বলা হয়, প্রিয় জন্মভূমি আজ দেশের জনগণের পাশাপাশি প্রবাসীদের জন্যও নিরাপদ নয়। প্রতিহিংসার এই অপরাজনীতি বন্ধ না করলে আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা জানতে পেরেছেন যুক্তরাজ্য হাইকমিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে যুক্তরাজ্য যুবদলের ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের বাংলাদেশে গেলে তাঁকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কোথাও কোনো আনুষ্ঠানিক অভিযোগ নেই। কিন্তু বাংলাদেশে গেলেই যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে। এ এক ভয়ংকর পরিস্থিতি। এম এ মালেক দাবি করেন, বাংলাদেশ হাইকমিশনে কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। সেখানে শুধু বিক্ষোভ হয়েছিল।
9
১৯৯৮ সালে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাসহ চারটি হত্যা মামলার আসামি বহুল আলোচিত ও সমালোচিত কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক সরকার আব্বাসীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হত্যা ও অস্ত্র মামলার প্রধান আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সিদ্বান্ত নিয়েছে। মেঘনা উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় শনিবার (১৭ এপ্রিল) আব্বাসীর বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মজিদ বলেন, গত ৩১ মার্চ বুধবার রাতে রাজধানীর পূর্ব রায়েরবাজার এলাকা থেকে কুমিল্লা জেলা পুলিশের একটি দল মো. ফারুক সরকার আব্বাসীকে গ্রেফতার করে। এরপর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, ১৯৯৮ সালে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার মধ্য দিয়ে আলোচনায় এসেছিলেন ফারুক সরকার। এরপর একসঙ্গে তিনজনকে হত্যাসহ চারটি হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া রয়েছে হত্যাচেষ্টা, হামলা, দখল, চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ আব্বাসী তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজের ওপর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মেঘনার ভাওরখোলা গ্রামে গিয়ে হামলা করেন। এতে মারা যান সিরাজের ভাই সালামের স্ত্রী নাজমা বেগম। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
6
মাদকের বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্স' নীতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, 'মাদক নিয়ন্ত্রণে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি।' সোমবার সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য এই সরকার কাজ করছে। এ জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আসাদুজ্জামান খান বলেন, মাদকাসক্তদের চিকিৎসা বাড়ানোর লক্ষ্যে বেসরকারি নিরাময় কেন্দ্রে অনুদান দেয়ার বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। আর এরই প্রেক্ষিতে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য সরকার অনুদান দেয়ার কাজ হাতে নিয়েছে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ৩৬০টি, যার বেড সংখ্যা ৪ হাজার ৬৩৮টি। ২০২০ সালে সরকারি পর্যায়ে ১৪ হাজার ৯৫২ ও বেসরকারি পর্যায়ে ১৫ হাজার ১৮১ জন মাদকাসক্ত রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গত বছরের মতো এবারো নিরাময় কেন্দ্রে অনুদান বাবদ ১ কোটি ৫০ পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সূত্র : ইউএনবি
6
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার পাবনা জেলা ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার তাকে সংগঠন থেকে অব্যাহতির নোটিশ দেওয়া হয়। পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ করায় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে অব্যাহতি দেওয়া হলো। ঈশ্বরদী ইপিজেডের জাপানি প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ম্যানেজার মমিনুল ইসলামকে মারধর ও চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় সাব্বির হোসেনকে সোমবার কারাগারে পাঠান আদালত। ওই মামলার জামিন নিতে ছাত্রলীগ নেতা সাব্বির পাবনা আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি বলেন, জেলা ছাত্রলীগের নির্দেশনায় সাব্বির হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
6
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে নানা দাবি নিয়ে রাজপথে সরব হয়েছে বিভিন্ন খাতের শ্রমিকরা। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর প্রেস ক্লাব, গুলিস্তান, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ এলাকা ঘুরে দেখা গেছে শ্রমিকরা জমায়েত, মানববন্ধন, মিছিল ও র্যালির মাধ্যমে তাদের দাবি-দাওয়া তুলে ধরছেন। মিছিল, ব্যান্ড পার্টি, বাদ্য-বাজনার সঙ্গে এগিয়ে যেতে দেখা গেছে তাদের। শ্রমিকদের হাতে লাল-পতাকা গায়ে লাল টি-শার্ট, কারো গায়ের টি-শার্টের রং সাদা। আশপাশের আকাশে-বাতাসে স্লোগান ভাসছে- 'দুনিয়ার মজদুর, এক হও।' জিরো পয়েন্টে পীর ইয়ামেনী মার্কেটের বিপরীত দিকে মানববন্ধনে কয়েকটি শ্রমিক সংগঠনকে দাঁড়াতে দেখা যায়। সেখানে ছিল বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সেখানে বক্তব্য দেন শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হায়াত খান বাদল। একই স্থানে নবাবপুর দোকান কর্মচারী ইউনিয়নের নেতারা দোকান প্রতিষ্ঠান আইন বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন। হালকা মোটরযান চালকরা ৯ দফা দাবি তুলেছেন। তাদের দাবির মধ্যে রযেছে- নিয়োগপত্র দেয়া, ন্যূনতম বেতন ২০ হাজার টাকা নির্ধারণ, যখন-তখন চাকরিচ্যুত না করা, সপ্তাহে একদিন ছুটি, দু'টি ঈদে বেতনের সমপরিমাণ বোনাস দেয়া ইত্যাদি। গুলিস্তান এলাকায় মিছিল করেছে বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ। এই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ সরদার নির্মাণ শ্রমিকদের জন্য বার্ধক্য তহবিল গঠন করে পেনশন স্কিম চালুর দাবি জানিয়েছেন। এছাড়া তিনি নির্মাণ শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা ও মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচয়পত্র দেয়ারও দাবি জানিয়েছেন। র্যালি করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। সংগঠনের নেতারা গৃহকর্মীদের জীবনযাপনের উপযোগী মজুরি নির্ধারণ করে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে তা পরিশোধের ব্যবস্থা, ১৮ বছরের কম হলে গৃহকর্মে নিয়োগের ক্ষেত্রে অভিভাবকদের সঙ্গে এবং প্রাপ্ত বয়স্ক হলে নিয়োগের ক্ষেত্রে চুক্তি সম্পাদন করতে হবে। গৃহকর্মীদের ঘুম, বিশ্রাম ও বিনোদনের ব্যবস্থার সঙ্গে প্রয়োজনীয় ছুটির সুযোগ দেয়া; সন্তান সম্ভবা গৃহকর্মীকে প্রসূতিকালীন ছুটি হিসেবে মোট ১৬ সপ্তাহ সবেতনে ছুটি দেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের পশ্চিম পাশে ট্রাকের অস্থায়ী মঞ্চ বানিয়ে সমাবেশ করছিল বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ নামের একটি শ্রমিক সংগঠন। তারা আইনি সুরক্ষা দিয়ে ২০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি করার দাবি জানান। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের নেতারা রমজানের অজুহাতে ছাঁটাই নির্যাতন বন্ধ করে বকেয়া মজুরি, বছরে দু'টি উৎসব বোনাস দেয়ার দাবি জানান। একইসঙ্গে সারা এই খাতের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন কার্যকরের দাবিও জানান। বঙ্গবন্ধু এভিনিউ ঘিরে আওয়ামী লীগের শ্রমিক সংগঠনগুলোকে সভা-সমাবেশ করতে দেখা গেছে। দলটির কেন্দ্রীয় অফিসের সামনে জাতীয় শ্রমিক লীগের জমায়েত হয়, জমায়েত শেষে হয় র্যালি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সরকার দলীয় শ্রমিক সংগঠনগুলোর কর্মীদের বাস-ট্রাকে করে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে দেখা গেছে। জিরো পয়েন্টে জিপিও-এর গেটের বিপরীত দিকে হয়েছে জাসদের সমাবেশ।
6
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ মাউরিসিও পচেত্তিনো। যার কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে আসন্ন দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি। টটেনহামের সাবেক ৪৮ বছর বয়সী কোচ পিএসজির দায়িত্ব নেন চলতি মাসের শুরুতে। পার্ক দে প্রিন্সেসে আসার মাত্র ১১ দিন ও তৃতীয় ম্যাচেই ফরাসি জায়ান্টদের শিরোপা এনে দেন তিনি। গত বুধবার মার্শেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে পিএসজি। পিএসজি এক বিবৃতিতে জানায়, স্বাস্থ্য প্রটোকল মেনে আইসোলেশনে আছেন পচেত্তিনো। তার পরিবর্তে অ্যাঙ্গার্সের বিপক্ষে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ জেসুস পেরেজ এবং মিগুয়েল ডি'আগস্টিনো। গত আট মৌসুমের লিগ ওয়ানের মধ্যে সাতটি শিরোপা জেতা পিএসজি চলতি মৌসুমে ১৯ ম্যাচ শেষে আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিঁও। মার্শেইয়ের বিপক্ষে জয়টি ছিল পচেত্তিনোর কোচিং ক্যারিয়ারে প্রথম শিরোপা। এস্পানিওল ও আর্জেন্টিনার সাবেক সেন্টার-ব্যাক খেলোয়াড়ি জীবনে ২ বছর পিএসজিতেও খেলেছেন। এস্পানিওলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর সাউদাম্পটন ও টটেনহামের দায়িত্ব পালন করেন। প্যারিস থেকে টমাস টুখেল বরখাস্ত হওয়ার পর নেইমার-এমবাপ্পেদের কোচ হিসেবে দায়িত্ব নেন পচেত্তিনো। বিডি প্রতিদিন/কালাম
3
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মাথায় গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভর্তি থাকা মাহাদি আকিবের জ্ঞান ফিরেছে। গতকাল রোববার দুপুরে তাঁর জ্ঞান ফেরে। তবে তিনি এখনো সবকিছু চিনতে পারছেন না। চিকিৎসকেরা বলছেন, মাথায় বড় ইনজুরি থাকায় এটি স্বাভাবিক।তাঁরা আশাবাদী, মাহাদি খুব শিগগিরই ভালো হয়ে যাবেন।চমেকের ক্লিনিক্যাল নিউরো সার্জন এবং নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম নোমান খালেদ চৌধুরী গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, 'অস্ত্রোপচারের ২৪ ঘণ্টার মধ্যে মাহাদির জ্ঞান ফিরেছে। কথাও বলেছেন। অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবুও আমরা অবজারভেশনে রাখছি।'গত শনিবার সকাল ৯টায় চমেকের মেইন গেটের অদূরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে অতর্কিত হামলা করে ছাত্রলীগের একটি পক্ষ। এ সময় মাহাদি আকিবকে পেয়ে ঘিরে ধরেন প্রতিপক্ষের লোকজন। তাঁর গলায় রিকশার চেইন জড়িয়ে কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়। মাথায় রামদা দিয়ে কোপানো হয়। পরে হকিস্টিক দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়েছে। এরপর তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ডা. এস এম নোমান খালেদ চৌধুরী বলেন, মাথা থেঁতলানো ছিল। খুব খারাপ অবস্থায় ভর্তি হয়। অপারেশন করে মাথার কিছু অংশ তাঁর শরীরের মধ্যে সংরক্ষণ করে রাখি। মাহাদির শরীর আরও উন্নতি হলে ওই অংশগুলো মাথায় জোড়া লাগানো হবে।মো. মাহাদি আকিব চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬২তম ব্যাচের ছাত্র। তিনি নটর ডেম কলেজ থেকে পাস করে চমেকে চান্স পান।
6
ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পরও বিএনপির আন্দোলন চাঙ্গা হবে না বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ড. কামাল হোসেন এখন বিএনপির দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি, কারণ তিনি এক সময় আমাদের সঙ্গেই ছিলেন। তিনি বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করে জিতেছিলেন। ১৯৮৬ এবং '৯১ সালের নির্বাচনে নৌকা নিয়েও হেরেছিলেন। শুক্রবার বসুন্ধরা কনভেনশন সিটিতে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু লোক গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন। গণতন্ত্র মানে কি ২১ আগস্টের গ্রেনেড হামলা? ২০১৩ সালের মতো অরাজক পরিস্থিতি সৃষ্টি করা? পেট্রোল বোমা মারা, পুড়িয়ে মানুষ হত্যা করা? আগামী নির্বাচন বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, কেনিয়ায় নির্বাচন হয়েছে। প্রথম দফায় নির্বাচন হওয়ার পর বিরোধী দল হেরেছে। আবার নির্বাচন হয়েছে। কিন্তু এবার আর বিরোধী দল আসেনি। নির্বাচন হয়ে গেছে। একইভাবে জিম্বাবুয়েতে নির্বাচন হয়েছে। বিরোধী দল বর্জন করলেও নির্বাচন হয়ে গেছে। কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের মতবিনিময়ের প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, তারা আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে ভাবছেন? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর কোনো কাজ নেই যে, বাংলাদেশের নির্বাচন নিয়ে বসে থাকবেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী কোরীয় ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে কোরিয়ার অন্তত ৩০০ কোম্পানি কাজ করছে। বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। সামাজিক ও অর্থনীতির অগ্রগতির সূচকে প্রতিবেশী ভারত-পাকিস্তানের চেয়েও বাংলাদেশ এগিয়ে। দুই দিনব্যাপী 'কোরিয়া শোকেস ২০১৮' প্রদর্শনীতে কোরীয় প্রসাধনী, তৈরি পোশাক, শিল্পের সরঞ্জাম, গাড়ির যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স পণ্য স্থান পেয়েছে। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকায় কোরিয়ার রাষ্ট্রদূত হু ক্যাং ইল, কোরিয়া-বাংলাদেশ চেম্বারের সভাপতি মোস্তফা কামাল বক্তব্য রাখেন।
6
গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা বিকৃতির অভিযোগে ১৯ শিক্ষক-কর্মকর্তা বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুরের চিফ মেট্রোপলিটন আদালত-২ এর বিচারক আল মেহেদির আদালতে এই অভিযোগ গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করে বাদি পক্ষের আইনজীবী রফিক হাসনাইন বলেছেন অভিযোগ গঠনের সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকায় সবুজের ভেতরে লাল বৃত্তের পরিবর্তে বিকৃতি করা হয়। এছাড়াও পায়ের নিচে লাগিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এ ঘটনায় ১৭ ডিসেম্বর সংবিধান লঙ্ঘনের অভিযোগে ১৮ শিক্ষক ও এক কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান। এছাড়া জাতীয় পতাকা বিকৃতি ও অবমাননার অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ। গত বছরের ২৮ ডিসেম্বর তাজহাট আমলি আদালতে ১০ শিক্ষক ও ৩ কর্মকর্তার নাম উল্লেখ করে নালিশী দরখাস্ত করেন রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ। এর আগে জাতীয় পতাকা বিকৃতির ঘটনায় জেলা প্রশাসন গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে জাতীয় পতাকা বিকৃতির অভিযোগের প্রাথমিক সত্যতার প্রমাণ পাওয়া গেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসির নিকট পাঠানো হয়েছিল। বিডি প্রতিদিন/আবু জাফর
1
মুন্সিগঞ্জের গজারিয়ায় পাওনা ৪০০ টাকার জন্য ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদকের হাতুড়ির পিটুনিতে আহত কর্মী সাজিদুল ইসলাম মিম (২২) মারা গেছেন। তিনি উপজেলার হোসেন্দী এলাকার ইসমানিরচর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বনভোজনে যাওয়ার জন্য ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সংগ্রাম মোল্লার কাছ থেকে মিম ৪০০ টাকা ধার করেন। পাওনা টাকার জের ধরে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে মিম স্থানীয় নাজিরচর থেকে বাড়ির উদ্দেশে যাওয়ার সময় ধরে নিয়ে যায় সংগ্রাম মোল্লা (২৪) ও তাঁর লোকজন। পরে মিমকে স্থানীয় অ্যাডভান্স প্রি-ক্যাডেট স্কুলের সামনে নিয়ে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে সংগ্রাম, তুষার, সাব্বির, নিজুম, অপু, আরজু, মো. আতাউর, সম্রাট, শুভসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন। এরপর গুরুতর আহত অবস্থায় মিমকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।এ ঘটনার তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে সংগ্রাম ও তার লোকজন এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করে চলেছে। বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদের সরকারি কাজেও তারা বাধা দিয়ে থাকে।এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন। তিনি বলেন, হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় আগেই একটি মামলা করা হয়েছিল। এখন সেটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
6
বান্দরবানের থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের 'সূর্যের হাসি ক্লিনিকে' পানি নেই প্রায় ছয় বছর। কর্মচারীদের বেতনের টাকা দিয়ে দুই কিলোমিটার দূরের বাগানপাড়া এলাকা থেকে ক্লিনিকের জন্য পানি আনতে হয়। শ্রমিক দিয়ে পানি আনতে গিয়ে মাসের দুই থেকে আড়াই হাজার টাকা খরচ করতে হয়। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাসে ৫০০ টাকা দিলেও সমস্যা সমাধান হচ্ছে না বলে জানিয়েছেন ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা।জানা যায়, ২০১৬ সালে বলিপাড়া ইউনিয়নের হিন্দুপাড়া বলিবাজারে প্রবেশের প্রধান ফটকের পাশে চার কক্ষবিশিষ্ট একটি আধাপাকা বাড়িতে ভাড়া নিয়ে 'সূর্যের হাসি ক্লিনিক' স্থাপন করে স্থানীয় এনজিও সংস্থা গ্রিন হিল। ক্লিনিকে মূলত গর্ভধারণ থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষা, প্রসূতিসেবা ও মাতৃত্বসেবা দিয়ে থাকেন ক্লিনিকটি। কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত ক্লিনিকে পানির সমস্যা নিয়েই চলছে সেবাদান।ক্লিনিকের মোট ছয়জন কর্মকর্তা-কর্মচারীর খাবার পানি, বাসন-পাতিল ধোয়া, প্রসূতিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, কাপড়চোপড়, হাত ধোয়া, খাবার পানির জোগান দিতে হয় শ্রমিক দিয়ে সংগৃহীত পানি থেকে।ক্লিনিকের প্যারামেডিক সেবিকা উসাইনু মারমা ও সিনজির ময় বম জানান, ক্লিনিক স্থাপনের পর গত ছয় বছরে বহু প্রসূতিকে সেবা দেওয়া হয়েছে। ১৭০ জন মাকে ডেলিভারিতে সাফল্য দেখিয়েছে। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, অপারেশন কক্ষ ও জনবল অভাবে ঝুঁকিপূর্ণ ডেলিভারি প্রসূতি ১৫ জনকে বান্দরবানে বিভিন্ন প্রসূতিসেবা প্রতিষ্ঠানে স্থানান্তর করতে হয়েছে।ক্লিনিকের ম্যানেজার সিমিয়ন বম বলেন, প্রসূতির সেবা দিতে ক্লিনিক থেকে দুই কিলোমিটার দূরের বাগানপাড়া থেকে খাওয়ার ও ব্যবহারের জন্য পানি কিনে আনতে হয়। ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীদের উপার্জিত বেতন থেকেই এই টাকা শোধ করতে হয়। এই সমস্যা সমাধানে কেউ নেই।ক্লিনিকে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সিমিয়ন বম। এ ছাড়া প্যারামেডিকস নার্স উসাইনু মারমা, সিনজির ময় বম, ক্লিনার লিলিপার বম, বীথিকা চাকমা, গার্ড দুপুল তংচংগ্যাসহ ছয়জন ক্লিনিকে দায়িত্ব পালন করছেন। গত শনিবার সরেজমিনে ক্লিনিকে গিয়ে তাঁদের ক্লিনিকেই পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, সূর্যের হাসি ক্লিনিকের পাশে ১০০ গজের মধ্যে কয়েকজন প্রভাশালীর বাড়ি ও বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়। এসব স্থানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মেকানিক আবু তৈয়বের উদ্যোগের জিএসএফ পাইপের সাহায্যে পানি সরবরাহ লাইন টানা হয়েছে। সেখানে মাসিক টাকার ভিত্তিতে পানি সরবরাহ করছেন আবু তৈয়ব মেকানিক।ক্লিনিকের ম্যানেজার সিমিয়ন বম বলেন, 'ক্লিনিকটি বিএনপি নেতা সেলিম ভূঞার বাড়িতে হওয়ায় আবু তৈয়বের পানির লাইন আমাদের দেওয়া হয়নি। বাড়ির মালিক একটি নলকূপ করে দিয়েছেন, কিন্তু এটাও নষ্ট হয়ে গেছে।'তবে অভিযোগ অস্বীকার করে গতকাল সোমবার আবু তৈয়ব বলেন, 'আগে ক্লিনিকে পানির সংযোগ দেওয়া হয়েছিল। কিন্তু চার-পাঁচ মাস আগে রাস্তা তৈরির সময় সংযোগ কেটে দিতে হয়। এরপর আর সংযোগ দেওয়া হয়নি।'যোগাযোগ করা হলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রঞ্জন বড়ুয়া বলেন, বলিপাড়ার ক্লিনিকে মাতৃত্ব ও স্বাস্থ্যসেবা দেওয়ার ফলে আমাদের থানচি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাফল্য পেয়েছে। ওই স্থানে পানির সমস্যার কথা আমি জানি না। ৬ এপ্রিল পরিদর্শন করব। পানির লাইনে সমস্যা দেখালে উপজেলা প্রশাসনকে অভিহিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলব।'
6
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলতি মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু উপজেলার নারান্দী গ্রামের কৃষক আবদুল কদ্দুছ ভূঁইয়ার কাছ থেকে ১ টন ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ বিষয়ে খাদ্য গুদাম কর্মকর্তা মো. এনায়েত করিম বলেন, আমন মৌসুমে অনলাইনে আবেদনকৃত কৃষকদের থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ২১৫ জন কৃষকের কাছ থেকে মণপ্রতি ১ হাজার ৮০ টাকা দরে মোট ৬৪৫ টন ধান সংগ্রহ করা হবে।উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু বলেন, সরকারি বিধি মোতাবেক প্রকৃত কৃষক যেন খাদ্যগুদামে ধান সরবরাহ করেন সেদিকে খেয়াল রাখতে হবে।ধান সংগ্রহ অভিযানকালে আরও উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আলী মিয়া প্রমুখ।
6
ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত 'এমভি বাংলার সমৃদ্ধি' জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে মলদোভায় নেওয়া হয়েছে। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন শুক্রবার বিকেলে সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইউক্রেনে নিহত নাবিক হাদিসুরের মরদেহ শুক্রবার সকালে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে মলদোভায় নেওয়া হয়।সেখান থেকে মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রদূত জানান, বুখারেস্টে মরদেহ পৌঁছানোর পর সেখান থেকে দেশে পাঠানো হবে। তবে ঠিক কখন তার মরদেহ দেশে পৌঁছাবে তা নিশ্চিত করতে পারেননি রাষ্ট্রদূত সুলতানা লায়লা। এদিকে শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমওহাদিসুর রহমানের মৃতদেহ ইউক্রেন থেকে মালদোভায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পোস্টে লিখেছেন,'আশা করছি সকাল নাগাদ রুমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে ১৩-১৪ তারিখ বাংলাদেশে পৌঁছাবে।' প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন বাংলার সমৃদ্ধি জাহাজটি ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। ভারতের মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। সেখান থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল জাহাজটির। তবে এর মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে অলভিয়া সমুদ্রবন্দরে ২৯ জন নাবিক নিয়ে জাহাজটি আটকে পড়ে। গত ২ মার্চ জাহাজটিতে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। সাগরের ওই বন্দর এলাকায় রাশিয়া মাইন পুঁতে রাখায় জাহাজটি বের করা যাচ্ছিল না। যুদ্ধক্ষেত্রে গোলাগুলির মধ্যে নাবিকদের প্রতিটি মুহূর্ত কাটে চরম আতঙ্কে। এই অবস্থায় উদ্ধার পেতে সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসসি'র প্রতি আকুতি জানান আটকে পড়া নাবিকেরা। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেয়া হয়। জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরপরই পণ্যবোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেয় শিপিং করপোরেশন। শেষ মুহূর্তে পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অলভিয়া বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এরই মধ্যেনানা প্রচেষ্টার পর বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক বুধবার দেশে ফেরেন।
6
বহুমাত্রিক সঙ্গীত প্রতিভার অধিকারী আহমেদ ইমতিয়াজ বুলবুল। বেড়ে ওঠেন একজন গিটারিস্ট হিসেবে। মাত্র ১৫ বছর বয়সে অংশ নেন মুক্তিযুদ্ধে। পরবর্তী সময়ে শুধু গিটারে সীমাবদ্ধ না থেকে গান লেখা, সুর করা এবং সঙ্গীত পরিচালনায় যুক্ত হন তিনি। পরিচিতি পান একজন সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক হিসেবে। ২০১৯ সালের ২২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এই কিংবদন্তিকে শ্রদ্ধাভরে স্মরণ করে স্মৃতিচারণ করেছেন সঙ্গীতশিল্পী আগুন। বাবা খান আতাউর রহমানের কারণে খুব ছোটবেলা থেকেই গুণী এই সুরকারের সান্নিধ্য পেয়েছেন তিনি। আগুন জানালেন, ইমতিয়াজ বুলবুলকে একদম ছোটবেলা থেকেই আমি চিনি। আব্বার সঙ্গে পরিচয় ছিল, আমি তাকে 'বুলবুল চাচা' বলে ডাকতাম। সঙ্গীত পরিচালক হিসেবে তাকে চিনি না, একজন গিটারিস্ট হিসেবেই চিনি। বুলবুল চাচাই ছোটবেলা আমাকে বলত, বিটলস শুনেছিস নাকি অথবা ওই গানটা শুনেছিস নাকি? কিংবা এবিসিডি কীভাবে সুন্দর করে উচ্চারণ করতে হয়। এই ব্যাপারগুলোতে বুলবুল চাচা ছিলেন হিরো, আমার কাছেও তিনি হিরো। তার সঙ্গে আমি প্রচুর কাজ করেছি। তার গানে সালমান শাহ, ডিপজল, দিলদার, আফজাল শরীফ; সবার কাজ হয়েছে। বিভিন্ন রকমের গানে কাজ করেছি তার সঙ্গে। অদ্ভুত অদ্ভুত ধরনের কাজ করেছি। এই শিল্পী আরো জানান, বুলবুল চাচার সঙ্গে জমতোও আমার দারুণ। তিনি শিক্ষিত ছিলেন তো, তাই কথা বললে মগ্ন হয়ে যেতাম একদম। তার সঙ্গে প্রথম যেদিন কাজ করি, তখন একদিন তিনি আমাকে ডাকলেন সিম্ফোনি স্টুডিওতে। কাজ করার পর বলল, 'এই নে তোর ইনক্রিমেন্ট করে দিলাম। তোকে দেড় হাজার টাকা দিতাম, আজ থেকে তোর দুই হাজার টাকা। তুই কি দেড় হাজার টাকার শিল্পী না কি ব্যাটা, আজ থেকে তুই দুই হাজার টাকার শিল্পী। বুলবুল চাচার সঙ্গে আমার সফট মেলোডিয়াস সুইট গানের কাজ কম হয়েছে। যেগুলো হয়েছে সেগুলো একদম রকিং কিছু হয়েছে। খুব ছোটবেলায় আমরা যখন মোহাম্মাদপুরের বাসায় থাকি তখন তিনি মাঝে মাঝে আসতেন। বুলবুল চাচা গিটার বাজাতেন আর প্রয়াত পরিচালক আমির হোসেন বাবু তিনি গামবুট পরে নাচতেন। সুপার! আব্বার সেই ফেলা আসা ড্রয়িং রুম, তাদের আড্ডাগুলো আমার চোখে ভাসে।' হ মেলা প্রতিবেদক
2
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে আওয়ামী লীগের উপকমিটির সদস্য করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। দলটি বলেছে, একটি সাংবিধানিক পদের অধিকারীকে দলীয় পদে নিযুক্ত করা দেশের ইতিহাসে একটি নতুন ঘটনা। আর নিঃসন্দেহে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়কে নগ্ন দলীয়করণের অপচেষ্টা ও মন্দ দৃষ্টান্ত। আজ সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এ কথা বলেন। গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। নজরুল ইসলাম খান বলেন, বিএনপির স্থায়ী কমিটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটিতে নিয়োগ করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি দৃঢ়ভাবে মনে করে, দেশের বিচার বিভাগের ভাবমূর্তি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদের নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলের উচিত হয় দলীয় পদ কিংবা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করা। যারা তাঁকে নিয়োগ দিয়েছে, তাদেরও উচিত অনৈতিক এই বিষয়টির গুরুত্ব ও জনমনে এর অনিবার্য বিরূপ প্রতিক্রিয়া বিবেচনা করে দলের উপকমিটি থেকে অবিলম্বে অ্যাটর্নি জেনারেলকে বাদ দেওয়া। সংবাদ সম্মেলনে অসুস্থ খালেদা জিয়ার উন্নত সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, 'আমরা দাবি জানাব, এই ব্যাপারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার নিশ্চিত করা হোক, যেন তিনি তাঁর চিকিৎসার প্রয়োজনে যখন যেখানে যেতে চান তিনি যেতে পারেন।' সরকার এক নির্বাহী আদেশে গত বছরের ২৫ মার্চ থেকে খালেদা জিয়ার সাজা ছয় মাস স্থগিত করে মুক্তি দেওয়া হয়। সে থেকে তিনি গুলশানের ভাড়া বাসা 'ফিরোজায়' আছেন। এর মধ্যে প্রথম দফার মেয়াদ শেষে পরিবারের আবেদনের দ্বিতীয় দফায় তাঁর সাজা আরও ছয় মাস স্থগিত করা হয়। এর মেয়াদও আগামী ২৪ মার্চ শেষ হবে। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, খালেদা জিয়া আদতে গৃহবন্দী। কারণ, খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ দেখা করতে পারেন না। সরকারের নিষেধাজ্ঞাকে 'অমানবিক ও অযৌক্তিক' দাবি করে নজরুল ইসলাম খান বলেন, এ দেশে অসুস্থতার কারণে রাজনৈতিক নেতাদের বাইরে যাওয়ার বহু দৃষ্টান্ত আছে। এমনকি জেলে থাকা অবস্থায়ও বাইরে যাওয়ার দৃষ্টান্ত আছে। আমরা মনে করি, খালেদা জিয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা অযৌক্তিক ও অমানবিক। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার।' খালেদা জিয়ার সাজা স্থগিতাদেশের দ্বিতীয় দফা মেয়াদ নিয়ে বিএনপির চাওয়া কী, জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, 'এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। আমরা বারবার বলেছি, আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করি। কারণ, আমরা বিশ্বাস করি, তাঁকে সাজাই দেওয়া হয়েছে অন্যায়ভাবে, বিনা অপরাধে।' খালেদা জিয়া এখন কেমন আছেন-প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, 'আমরা তো তাঁর সঙ্গে দেখাই করতে পারি না। আমরা তাঁর চিকিৎসকদের মাধ্যমে আপনাদের মতো যতটুকু জানি, তিনি দারুণভাবে অসুস্থ। তাঁর সুচিকিৎসা প্রয়োজন।' স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রতি নড়াইলের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, বরিশালে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সমাবেশে যোগদানে নেতা-কর্মীদের বাধা প্রদান এবং সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ তাঁর সহকর্মীদের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বগুড়ায় ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর দলের সাংসদ জি এম সিরাজসহ নেতা-কর্মীদের ওপর সরকারি দলের হামলা এবং নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে বোরহান উদ্দিন মোজাক্কির মারা যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপির স্থায়ী কমিটি।
9
খুলনায় নতুন একটি জঙ্গি সংগঠনের আমিরসহ ১০ সদস্যকে আটক করেছে র্যাব-৬। শনিবার রাতে নগরীর খালিশপুর এলাকার একটি মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। র্যাবের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'জেএমবি' মতাদর্শীর নতুন সংগঠন 'জামআতুল মুসলেমিন' এর সদস্য। আটক ব্যক্তিরা হলেন- আনোয়ার কবির মিলন ওরফে মিদ্দাত হোসেন (৫০), সোহেল রানা (৩০), আমিনুল (৩৮), কামরুল ইসলাম (৫৫), রিফাত রহমান (২৪), আবদুুর রউফ (৬২), শেখ ফরিদ (২৭), আবদুল আলীম (৫০), রফিকুল ইসলাম (৪৬) এবং তালহা ইসলাম ওরফে গণ (১৯)। এর মধ্যে আনোয়ার কবির মিলন ওরফে মিদ্দাত হোসেন নতুন সংগঠনের আমির। নতুন জঙ্গি সংগঠন ও আটকদের বিষয়ে জানাতে শনিবার দুপুরে র্যাব-৬ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মুশতাক আহমেদ জানান, সংগঠনটির স্বঘোষিত আমির আনোয়ার কবির মিলন ওরফে মিদ্দাত হোসেন ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সৌদি আরবে লেখাপড়া করেন। লেখাপড়া শেষ করে বাংলাদেশে ফিরে আসলে তার সঙ্গে ভোলা-চরফ্যাশন এলাকার অধ্যাপক মজিদের সঙ্গে পরিচয় হয়। অধ্যাপক মজিদ তৎকালীন জেএমবির আমির শায়খ আবদুর রহমান এবং শায়খ সাইদুর রহমানের অনুসারী ছিলেন। তিনি জানান, মিদ্দাত হোসেন সৌদি আরব থেকে ফেরার পর মজিদের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে এবং পরবর্তীতে মজিদের কাছে জেএমবির বায়াত গ্রহণ করে। সে সময়ে মিদ্দাত হোসেনের সঙ্গে জেএমবির অনেক সদস্যের পরিচয় ঘটে। সন্দেহভাজন জঙ্গি কার্যক্রমের জন্য ২০১২ সালে ডিবি পুলিশ মিদ্দাত হোসেনকে গ্রেপ্তার করে। এরপর থেকে মিদ্দাত হোসেন একটি নিজস্ব সংগঠন তৈরি করার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেন। ব্রিফিংয়ে র্যাব অধিনায়ক দাবি করেন, ২০১৮ সালে অধ্যাপক মজিদের সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু ব্যক্তি মিদ্দাত হোসেনকে সঙ্গে নিয়ে নতুন সংগঠন তৈরির পরিকল্পনা করেন। এ জন্য দাওয়াত দেওয়া শুরু করেন। তাদের মূল উদ্দেশ্য ছিল, দাওয়াত দেওয়ার মাধ্যমে জনগণের একটি বড় অংশকে নিজেদের দলে ভেড়ানো এবং পরবর্তীতে সশস্ত্র জিহাদের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা। ব্রিফিংয়ে জানানো হয়, মিদ্দাত হোসেন এবং তার সহযোগীরা দেশের বিভিন্ন জায়গায় সূরা সদস্য নিয়োগ করে প্রতিটি এলাকা থেকে সাথী সদস্য সংগ্রহের কাজ করে যাচ্ছিল। বর্তমানে টাঙ্গাইল, গাজীপুর, যশোর, খুলনা, ময়মনসিংহ এবং ঢাকায় তাদের রিক্রুটমেন্ট কার্যক্রম ব্যাপক আকারে চলছে। এর প্রেক্ষিতে খুলনায় তিনদিনের একটি বৈঠকের আয়োজন করা হয়। মহানগরী খালিশপুর থানার কাশিপুর এলাকায় মাদানী নিসাব নামের একটি মাদ্রাসার বৈঠক থেকে তাদের আটক করা হয়।
6
নোয়াখালী বসুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, এবারের নির্বাচন হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার জীবনের শেষ নির্বাচন। কারণ তাঁর বয়স হয়ে গেছে তিনি হয়তো আর নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার লেখা 'সত্য যে কঠিন' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের মিথ্যুক: কাদের মির্জাকাদের মির্জা বলেন, এবারের নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য। এখন থেকেই নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।সুষ্ঠু ভোট হলে নোয়াখালীতে সরকার দলীয় এমপিরা পালানোর রাস্তা পাবে না এমন এক প্রশ্নের জবাবে মির্জা কাদের বলেন, হ্যাঁ আমি এখনো বলি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে নোয়াখালীর সরকারি দলের সংসদ সদস্যরা পালানোর রাস্তা পাবে না।শহীদ মিনারে তালা দিলেন কাদের মির্জা, উম্মুক্ত করল প্রশাসনকাদের মির্জা বলেন, আমি ইতিপূর্বে সত্য কথা বলার জন্য দলের ওপর পর্যায় থেকে অনেক হুমকি ধামকি পেয়েছি। কিন্তু এসব থেকে আমি নিবৃত্তি হয়নি আমি সত্য বলেই যাব।গ্রন্থের মোড়ক উন্মোচন নিয়ে তিনি বলেন, আমি উপলব্ধি করেছি সত্য কথা বলতে হবে। এ জন্য আমি সত্য কথাই বলে যাব এবং আমার আত্মজীবনীমূলক গ্রন্থ সত্য যে কঠিন এই নামটাই দিয়েছি।আরও পড়ুন:ভাইকে দেখতে হাসপাতালে কাদের মির্জানোয়াখালীর এসপি ও শেখ সেলিমকে এক হাত নিলেন কাদের মির্জাওবায়দুল কাদেরকে 'ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে' বললেন কাদের মির্জাকাদের মির্জার নামে চাঁদা দাবির অভিযোগঈদের দিন বড়ভাইয়ের সঙ্গে দূরত্ব শেষ হয়ে গেছেকাদের মির্জার নেতৃত্বে বাদলের ওপর হামলার অভিযোগ, গুরুতর জখমআলোচিত উক্তি 'দজ্জা তোয়াই হাইতো ন'
9
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে নৌকাডুবিতে অন্তত ১১ জন ইন্দোনেশিয়ান অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির। কোস্টগার্ড জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে মালয়েশিয়ার জোহর রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকাটিতে কমপক্ষে ৬০ জন অভিবাসী ছিলেন বলে ধারণা করছে তারা। কোস্টগার্ডের প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ জুবিল মাত সুম বলেছেন, টহলরত কোস্টগার্ডের সদস্যরা ৭ জন পুরুষ ও ৪ জন নারীর মরদেহ উদ্ধার করেছেন। নৌকাডুবির পর ২০ জন পুরুষ ও ২ জন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এসব অভিবাসী পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ার একটি দ্বীপ থেকে এসেছিলেন। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। কোস্টগার্ডের প্রধান বলেছেন, ধারণা করা হচ্ছে, নিখোঁজদের কেউ ডুবে গেছেন অথবা কেউ পালিয়েও থাকতে পারেন। তাঁদের সন্ধানে কোস্টগার্ডের নৌকা ও হেলিকপ্টার ঘটনাস্থলে কাজ করছে। তিনি আরও বলেছেন, 'এই দুঃখজনক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। আমি অভিবাসীদের অনুরোধ করব, তাঁরা যেন অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ না করেন।' এশিয়ার দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে মালয়েশিয়া ধনী দেশ হিসেবে পরিচিত। বর্তমানে দেশটিতে লাখ লাখ অভিবাসী কাজ করছেন, যাঁদের অধিকাংশই অবৈধ। এসব অভিবাসী মালয়েশিয়ার কৃষি ও অবকাঠামো নির্মাণশিল্পে কাজ করছেন। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার অনেকেই নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন। অবৈধভাবে প্রবেশের সময় মাঝেমধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
3
করোনাভাইরাস সংক্রমণের জেরে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হচ্ছে আগামী ২ মার্চ। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমাগতভাবে বেড়ে যাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের ৩ ফেব্রুয়ারির নির্দেশনা মোতাবেক ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছিলো। এরই ধারাবাহিকতায় আগামী ১ মার্চ পর্যন্ত সব ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ২ মার্চ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা ও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল। এর আগে বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১ মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হবে। কিন্তু ওইদিন শবে মেরাজের ছুটি থাকায় পরদিন ২ মার্চ থেকে ক্লাস শুরুর নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরো দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
1
নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামে গত ১৮ জুন রাতে অটোরিকশা চালক মো. জিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর তার অটো রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে সংকটাপন্ন অবস্থায় জিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অটোরিকশা রেখে পালিয়ে যায় হত্যার সঙ্গে জড়িত চক্রের সদস্যরা। পরে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত একজন যেভাবে পালিয়ে গিয়ে ধরা খেলেন তা চমকপ্রদ। ফজলে রাব্বা ওরফে ডিসপ্লে গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে ও আদালতে চমকপ্রদ বর্ণনা দিয়েছে। পুলিশ সূত্র জানায়, ঘটনার রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা ৫ জন প্রথমে স্থানীয় টেংগনমারীতে জড়ো হয়। এরপর আনন্দবাবুরপুল এলাকা থেকে ৩০০ টাকায় জিয়া অটোরিকশা ভাড়া করে হরিশচন্দ্র পাঠ যাওয়ার কথা জানায়। বাজারের ব্যাগ নিয়ে সাধারণ যাত্রীর বেশ ধরে চালকের দুই পাশে দুজন ও পেছনে তিনজন বসে ছিল। কিছু দূর যাওয়ার পর ফাঁকা রাস্তা দেখে তাদের মধ্যে একজন কৌশলে অটোরিকশা থামাতে বলে। তখন জিয়া ভয় পেয়ে অটো না থামিয়ে চালাতে থাকে। এসময় সামনে যাত্রীবেশে বসা দুই ছিনতাইকারী নিজেরা ব্রেক কষে অটো থামায়। পেছনে থাকা ছিনতাই চক্রের সদস্য রাব্বীসহ দুজন ড্রাইভারের বুক চেপে ধরে। একজন চালকের গলায় ছুরি দিয়ে পোচ মারে ও পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এসময় চালক চিৎকার করলে তাকে ধাক্বা দিয়ে রাস্তায় ফেলে দেয় দুর্বত্তরা। পরে চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন লাইট দিয়ে এগিয়ে গেলে দুর্বৃত্তরা অটোরিকশা রেখে যে যার মতো পালিয়ে যায়। এই খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ আসামিদের ধরতে চেকপোস্ট ও টহল জোরদার করে। গ্রেফতার আসামি ডিসপ্লে পুলিশকে জানায়, হত্যার পর তার শার্ট ও লুঙ্গিতে রক্ত লেগে থাকায় পালিয়ে যাওয়ারকালে নদী পার হওয়ার সময় পরনের জামা ও লুঙ্গি ফেলে বিবস্ত্র হয়ে স্থানীয় চাড়ালকাটা নদীতে ঝাঁপ দেয় সে। এরপর নদী পার হয়ে ঘুঘুমারী গুচ্ছগ্রামে নদী তীরবর্তী জায়গায় উঠে। সেখানেই একটি বাড়ির বাইরে শুকানোর জন্য রাখা ওড়না দেখতে পায় ডিসপ্লে। এরপর সেখান থেকে ওড়না নিয়ে পরে ফেলে সে। ওই ওড়না পরিহিত অবস্থায় খুনি রাতেই পাঠানপাড়া বাজারের দিকে যায়। সেখানে একটি দোকানে গিয়ে লুঙ্গি চায়। দোকানদার তাকে লুঙ্গি ও গেঞ্জি পরতে দেয়। দোকানদারসহ আশপাশের লোকজন ডিসপ্লেকে প্রশ্ন করলে এলোমেলো উত্তর দেয় সে। এতে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়। বাজারের লোকজন আগে থেকে এলাকায় এক অটোরিকশা চালকের হত্যার ব্যাপারে অবগত ছিলেন। লুঙ্গি চাওয়া ওই ব্যক্তির আচরণ ও উত্তর সন্দেহজনক হওয়ায় তারা মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশকে ঘটনাটি জানায়। এরপরই নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিনের নেতৃত্বে থানা ও জেলা গোয়েন্দা শাখার টিম সেখানে পৌঁছায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ডিসপ্লে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। সে জানায়, রক্তমাখা পোশাক নদীতে ফেলে বিবস্ত্র হয়েই নদী পার হয়। নীলফামারীর পুলিশ সুপার মোখলেছুর রহমান সমকালকে জানান, ১৯ জুন আসামিকে সঙ্গে নিয়েই অভিযান চালিয়ে ওড়নার মালিককে পাওয়া গেছে। ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমের ভাই বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ সুপার আরও জানান, ঘটনার পরপরই পুলিশের টহল ও চেকপোস্ট বাড়ানোর কারণে স্থানীয় প্রায় সবাই হত্যার বিষয়টি জেনে যায়। এ কারণে সন্দেহভাজন এক ব্যক্তি বাজারে গেলে স্থানীয়রা পুলিশকে অবহিত করে। যে কোনো অপরাধ মোকাবেলা ও অপরাধীকে ধরতে কমিউনিটিতে এই ধরনের সচেনতা থাকলে পুলিশের কাজ অনেক সহজ হয়ে যায়। আমারাও কমিউনিটি এনগেইজমেন্ট আরও বাড়াতে নানা উদ্যোগ নিয়েছি।
6
সাড়ে ৪ বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফুলবাড়িয়া উপজেলার পরিসংখ্যান কার্যালয়। দীর্ঘ এই সময়ে কর্মকর্তাশূন্য থাকায় তৃতীয় শ্রেণির কর্মচারী দিয়েই চলছে কার্যক্রম। এদিকে সামনে শুরু হতে যাচ্ছে আদমশুমারি। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ শুমারি কাজটি হতে চলেছে কর্মকর্তা ছাড়াই। এতে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।খোঁজ নিয়ে জানা গেছে, গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য থাকায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার পরিসংখ্যান সংক্রান্ত সকল সেবা কার্যক্রম অনেকটাই গতিহীন হয়ে পড়েছে।উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ এপ্রিল মো. জলিলুর রহমান বদলজনিত কারণে অন্যত্র চলে যান। এরপর থেকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন তৃতীয় শ্রেণির কর্মচারী বর্তমান তদন্ত সহকারী মো. সাইফুল ইসলাম। উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ একটি পদ হলেও জলিলুর রহমান বদলি হওয়ায় পদটি আর পূরণ করা হয়নি।এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'দীর্ঘদিন পরিসংখ্যান পদটি খালি থাকায় আমাদের দাপ্তরিক কাজ করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর প্রতিনিয়ত প্রয়োজন হয়। আমরা সেখানে কর্মকর্তা ছাড়াই একজন কর্মচারীর স্বাক্ষর দিয়ে কাজ করছি।'পরিসংখ্যান কার্যালয়ে সেবা নিতে আসা আমিরুল ইসলাম বলেন, 'আমি একটি তথ্য নিতে এসেছিলাম। অফিসের বড় কর্মকর্তা আমার সঙ্গে ভালোভাবে কথা বললেন না। জানালেন এই অফিস থেকে তথ্য নিতে চাইলে আগে আবেদন করতে হবে। পরে তথ্য নিতে হবে।'এদিকে দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে সমস্যা হয় না জানিয়ে তদন্ত সহকারী ছাইফুল ইসলাম বলেন, 'আমার ওপর যে দায়িত্ব আছে সেটি তো করতেই হবে। আর সেটা আমি করেও যাচ্ছি সঠিকভাবে।'এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ছিদ্দিক বলেন, 'পদটি শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। এরপরও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে চেষ্টা করব শূন্য পদটি দ্রুত পূরণ করতে। আমার পক্ষ থেকে যতটা সম্ভব যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি চেষ্টা অব্যাহত রেখেছি।'
6
দুই ঘণ্টার ব্যবধানে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তিন তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেন, কীভাবে এই দুই তরুণের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ। একদিনে এই তিন মৃত্যুর ঘটনায় পর্যটকসহ স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্ট থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেন লাইফগার্ড কর্মীরা। এর দুই ঘণ্টা পর একই স্থানে ভেসে আসে আরও এক তরুণের মরদেহ। উদ্ধার কর্মীরা ওই তরুণকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই ঘণ্টার মধ্যে দুই তরুণের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। সৈকতের উদ্ধারকর্মী মাহবুব আলম বলেন, শুক্রবার দুই দফায় সৈকতের সি-গাল পয়েন্ট থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। সাগরের পানিতে ভেসে এসেছে এ দুইজনের মরদেহ। বিকেল ৩টার দিকে আনুমানিক ২৫ বছর বয়সী এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। উদ্ধারকর্মীরা তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহবুব আলম বলেন, এর দুই ঘণ্টা আগে দুপুর ১টার দিকে সৈকতের একই স্থানে আরও এক তরুণের মরদেহ ভেসে আসে। তার আনুমানিক বয়স ১৮ বছর। উদ্ধারকর্মীরা মরদেহটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে শুক্রবার বিকেলে কলাতলী এলাকায় বে ওয়ান ডাচ হোটেল থেকে রাফসানুল হক (৩২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। হোটেল রেজিস্ট্রারে দেওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ি চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায়। তার বাবার নাম সৈয়দুল হক। কী কারণে এ পর্যটকের মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ। কক্সবাজার টুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান জানান, দুপুর ১টার দিকে সৈকতে যে তরুণের মরদেহ ভেসে এসেছে, তার পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. ইমন (১৮)। তিনি কক্সবাজার শহরের কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার আবুল কালামের ছেলে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।
6
বিশ্বের কিছু দেশ পাকিস্তানের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে দেশটির অপূরণীয় ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের কথা সরাসরি উল্লেখ করেন। রবিবার এক সাক্ষাৎকারে হিনা দাবি করেন, সব দেশ নিজের ভৌগোলিক অবস্থানকে জাতীয় স্বার্থরক্ষার কাজে ব্যবহার করলেও ইসলামাবাদ সবসময় ওয়াশিংটন ও রিয়াদের স্বার্থরক্ষার কাজে এ অবস্থানকে ব্যবহার করেছে। প্রসঙ্গত, বর্তমানে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের কথিত সামরিক জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান সরকার। আর এরই মধ্যে এ মন্তব্য করলেন হিনা রব্বানি খার। বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৮/ওয়াসিফ
3
বাগেরহাটের সদর উপজেলা, ফকিরহাট ও মোল্লাহাটে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২১ উদ্যাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী ও প্রশিক্ষণ দেওয়া হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রেজাউল করীম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক প্রমুখ বক্তব্য দেন।ফকিরহাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় গতকাল বেলা ১১টায় 'নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি' স্লোগানে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজেদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা হয়।অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি ও ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা বিশেষ অতিথি ছিলেন।মোল্লাহাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। গতকাল সকাল ৯টায় শোভাযাত্রাটি মোল্লাহাট বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।এসব কর্মসূচিতে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ওয়াশ কর্মসূচির নেতা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
6
গত আগস্টের শেষের দিকে বিরাট কোহলি ও স্ত্রী আনুশকা শর্মা সামাজিক মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করে নিজেদের অনাগত সন্তানের খবর জানিয়েছিলেন। এদিকে গত রবিবার আনুশকা তার একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। বেবি-বাম্প দেখিয়ে সমুদ্রের পারে ঘুরে বেড়ানো তার এই ছবি মুহূর্তেই নজর কেড়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের। আনুশকা তার বেবি-বাম্পের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এর চেয়ে বড় সত্যি আর হতে পারে না, নিজের শরীরের ভেতর একটা প্রাণের জন্ম হতে দেখা। আনুশকার ছবিতে বিরাট কমেন্ট করেছেন, একটা ফ্রেমেই আমার গোটা বিশ্ব। বিরাটের এমন মন্তব্যে মন কেড়েছে ভক্তদের। সন্তানসম্ভবা স্ত্রীর ছবিতে এমন সুন্দর কমেন্ট সত্যিই অনবদ্য ও নজিরবিহীন বলে মনে করেন অনেকেই।
2
শ্রীলঙ্কার হাসপাতালগুলিতে দ্রুত ওষুধ শেষ হয়ে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট অফিসের দরজা ঘিরে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। এ সময়ে এ সতর্কতাবাণী দেশটির চিকিৎসকদের। শ্রীলঙ্কার মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রীলঙ্কার হাসপাতালগুলিতে জীবনদায়ী ওষুধের স্টক একেবারে কমে গেছে। নতুন ওষুধ না এলে আর চিকিৎসা করা সম্ভব হবে না। দেশের হাসপাতালগুলি চিকিৎসার জন্য জরুরি বিদেশি ওষুধ ও সরঞ্জাম পাচ্ছে না। ফলে রুটিন সার্জারি আর করা যাচ্ছে না। যা অবস্থা, তাতে কিছুদিনের মধ্যেই জীবনদায়ী সার্জারিও বন্ধ করে দিতে হবে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয় এখন বিক্ষোভকারীদের দখলে। এই নিয়ে দুইদিন ধরে বিক্ষোভকারীরা এই জায়গাটি নিজেদের দখলে রেখেছেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও রেইনকোট পরে, ছাতা নিয়ে বিক্ষোভকারীরা ওখানে বসে আছেন। তাদের দাবি, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে ইস্তফা দিতে হবে, নতুন নেতাদের দেশ-শাসন করার দায়িত্ব দিতে হবে। টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, ৩২ বছর বয়সি সাবেক সেনা সঞ্জীব পুষ্পকুমারা বলেছেন, যতক্ষণ পর্যন্ত দাবিপূরণ না হচ্ছে, ততক্ষণ তারা বিক্ষোভ দেখিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ বৈঠক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সাবেক প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির নেতা শ্রীসেনার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বিরোধীরা জানিয়েছে, রাজাপাকসে জাতীয় সরকার চাইছেন। কিন্তু বিরোধী নেতারা তাতে যোগ দিতে রাজি নন। রাজাপাকসে এখন নতুন মন্ত্রিসভা গঠনের জন্য উঠেপড়ে লেগেছেন, সেখানে তার পরিবারের প্রতিনিধি কম থাকবে। কিন্তু বিরোধীরা রাজাপাকসের প্রস্তাব মানতে রাজি নন। ভারতের জিনিস কলম্বোতে ভারত ইতিমধ্যে ২৭ হাজার মেট্রিক টন তেল পাঠিয়েছে। এবার ভারত থেকে রেশন ও সবজি কলম্বো পৌঁছেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, শ্রীলঙ্কায় বিক্ষোভকারীরা জানিয়েছেন, ''ভারত আমাদের সাহায্য করছে বলে ধন্যবাদ। কিন্তু ভারত যেন আমাদের সরকারকে কোনো সাহায্য না করে। আমরা চাই, এই সরকার যাক।''
3
আর কত! কতশত প্রাণ ঘুমিয়ে গেলে থামবে সড়কে লাশের মিছিল? রোববার পুরো দেশ যখন মাতোয়ারা বিজয় উৎসবে, তাতে দুলেছিল কিশোরগঞ্জের তিন কিশোরের হৃদয়ও। মোটরসাইকেলে ঘোরাঘুরি শেষে ওরা বাড়ি ফিরছিল। কিন্তু ওদের আর বাড়ি ফেরা হলো না। ফিরল ওদের নিথর দেহ। বেপরোয়া বাসের চাপায় থেঁতলে যাওয়া রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ এলো বাড়িতে। মায়ের মাতম, বাবার কান্না, স্বজনের আহাজারি আর শোকার্ত মানুষের ঢলে তিন গ্রামে নেমে এলো শোকের ছায়া। রোববার কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলি ব্রিজ এলাকায় বাসের চাপায় নিহত হয়েছে এই তিন কিশোর। তারা হলো- শান সৈকত (১৬), জাহিদুল হাসান শুভ (১৪) ও মিলন মিয়া (১৬)। তাদের মধ্যে শান সৈকত কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে, জাহিদুল হাসান শুভ পার্শ্ববর্তী ঝাটাশিরা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে ও মিলন মিয়া পাশের পাঠানকান্দি গ্রামের আবু বাক্কার মিয়ার ছেলে। শান সৈকত ও জাহিদুল হাসান শুভ স্থানীয় ঝাটাশিরা জিএ দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। মিলন মিয়া একটি মোটর গ্যারেজে কাজ করত। বয়স একটু কমবেশি হলেও ওরা ছিল ঘনিষ্ঠ বন্ধু। স্বজনরা জানান, রোববার দুপুরের দিকে মিলন তার ভগ্নিপতির মোটরসাইকেল নিয়ে শান সৈকত ও শুভকে সঙ্গী করে ঘুরতে বেরিয়েছিল। কিছুক্ষণ ঘোরাঘুরির পর কিশোরগঞ্জ শহরতলির বড়পুল এলাকা থেকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক ধরে বাড়ি ফিরছিল তারা। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির কাছাকাছি কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলি ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গাতিতে আসা অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সৈকত ও মিলন। মুমূর্ষু অবস্থায় শুভকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। অকালে তিন কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে পাশাপাশি তিন গ্রাম প্যারাভাঙ্গা, ঝাটাশিরা ও পাঠানকান্দিসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিন গ্রামের নিহত তিন কিশোরের বাড়ি অভিমুখে নামে শোকার্ত মানুষের ঢল। পরিবারগুলোতে চলে মাতম। তাদের লাশ ঘিরে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ। বিকেলে তিন বন্ধুর বাড়ি গিয়ে দেখা যায় এমন হৃদয়বিদারক দৃশ্য। স্বজনরা জানান, তিন কিশোর ঘনিষ্ঠ বন্ধু ছিল। একসঙ্গে ঘুরতে বেরিয়ে তিনজনই একই দিন যে পৃথিবীকে বিদায় জানাবে- তা কেন জানত।
6
ময়মনসিংহ শহরকে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ অপরাধ মুক্ত রাখতে কোতোয়ালি মডেল থানা-পুলিশের পক্ষ থেকে রাত্রিকালীন সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার রাত ৮টা থেকে নগরীর পাটগুদাম দুলদুল ক্যাম্প, আবাসন পল্লি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে দুলদুল ক্যাম্প, আবাসন পল্লি এলাকাসহ আশপাশের এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসাইন, ইন্টেলিজেন্ট অফিসার চাঁদ মিয়া, পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলীসহ পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ নগরী একটি বিভাগীয় প্রধান এলাকা। রাজধানী থেকে বিভাগের অন্যান্য জেলাগুলোতে যাতায়াতের মাধ্যম এই নগরী। রাতে মানুষের যাতায়াত এবং নগরীতে বসবাসরত সাধারণ মানুষের যেন কোনো প্রকার সমস্যা না হয় এ জন্য কোতোয়ালি মডেল থানা-পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওসি আরও জানান, ময়মনসিংহের অন্যান্য প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অপরাধ নির্মূলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাই শহরে চুরি, ছিনতাই, ডাকাতি, বখাটেপনাসহ সকল প্রকার অপরাধ নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।
6
বুধবার সন্ধ্যা থেকে দাউদকান্দি উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ী, ছোট ছোট চায়ের দোকান বন্ধ রেখে মানুষ ঘরে ফিরতে শুরু করে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা প্রশাসন, পৌর মেয়র এর সচেতনতামূলক মাইকিং এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ি রাস্তায়, বাজার ও মোড়ে মোড়ে ঘুরছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার গৌরীপুর , ইলিয়টগঞ্জ, শহিদনগর ও পৌরসদর বাজারে ওষুধের দোকান আর কিছু নিত্যপ্রয়োজনীয় মালামালের দোকান ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ। প্রতিদিনের জমে ওঠা বিভিন্ন মোড়ের বাজার এবং আড্ডা আজ নেই। দুই একটি চায়ের দোকান খোলা থাকলেও ভিড় নেই। রাস্তাঘাট ফাঁকা, তবে অতিপ্রয়োজনে এখনো কিছু মানুষ রাস্তায় আছেন। দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সচেতন করছে। তারা সবাইকে ঘরে থাকা ও যারা সম্প্রতি বিদেশ থেকে দেশে এসেছেন তাদের ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করেছেন। দাউদকান্দি পৌরসদরের ব্যবসায়ী মোহাম্মদ আলী শাহীনসহ একাধিক ব্যবসায়ী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানিয়ে দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখছি। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাসে করোনাভাইরাস প্রতিরোধে উপজেলাবাসীকে অত্যাবশ্যক কারণ ছাড়া ঘর ছেড়ে বের না হওয়ার অনুরোধ করেছেন। সুন্দুলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এলাকার জনসাধারণকে সচেতন করতে কয়েকদিন ধরে মাইকিং, লিফলেট বিতরণসহ নানা প্রচারণা চালানো হয়। প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘরের বাইরে আসছেন না। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান বলেন, চলমান করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছি। লিফলেট বিতরণ থেকে শুরু করে গণ বিজ্ঞপ্তি, মাইকিং করার পাশাপাশি ফেসবুকের মাধ্যমে জনগণকে সচেতন প্রচারনা অব্যাহত রয়েছে। দাউদকান্দিবাসী সরকারের আহ্বানে সাড়া দিয়ে ঘরে ফিরতে শুরু করায় তাদের সাধুবাদ জানাচ্ছি। তিনি বলেন, আজ বৃহস্পতিবার পর্যন্ত উপজেলায় তিনশ ৬১ জন কোয়ারেন্টাইনে রয়েছে এবং এক'শ ৬০ জন কোয়ারেন্টাইন থেকে সুস্থ্য হয়ে বের হয়েছে। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরের ভেতরে থাকলে সবাই সুস্থ থাকতে পারব।
6
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের সোহরাব মিয়া নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে ছাত্রলীগের দুই কর্মী। মারধরে সোহরাবের বাম হাতের দুই জায়গাও ভেঙে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের তৃতীয় ব্লকে এ মারধরের ঘটনা ঘটে। আহত অবস্থায় সোহরাব বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আট নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। মারধরের ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগ কর্মী আসিফ লাকের নেতৃত্বে সোহরাবসহ ফ্যাইনান্স বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে হলের তৃতীয় ব্লকের ২৫৪ নাম্বার কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে সোহরাবকে নানা রকম কথা জিজ্ঞাসা করেন আসিফ লাক ও হুমায়ুন কবির নাহিদ। এক পর্যায়ে তারা দু'জন মিলে সোহরাবকে রড দিয়ে মারধর শুরু করে। তারা সোহরাবের মাথা ও হাতে পিটাতে থাকেন। এক পর্যায়ে সোহরাব রক্তাক্ত হলে তারা মারধর বন্ধ করেন। পরে সোহরাবের বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ও পরে রামেকে ভর্তি করেন। হাসপাতালে সোহরাবের সঙ্গে থাকা তার সহপাঠীরা জানান, সোহরাবের বাম হাতের কনুইয়ের ওপর ও নিচে দুই জায়গায় ভেঙে গেছে। চিকিৎসক জানিয়েছে মাথার তিন জায়গায় মোট ১৫ টি সেলাই দেওয়া হয়েছে। তার মাথা থেকে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। আপাতত এক ব্যাগ রক্ত দিয়ে তার সিটিস্ক্যান করানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সোহরাবের এক সহপাঠী জানান, গত কয়েকদিন থেকেই আসিক লাক সোহরাবকে নানাভাবে অত্যাচার করে আসছে। দুইদিন আগেও আসিফ লাক সোহরাবকে ডেকে নিয়ে চড় থাপ্পর মেরেছিল। এদিকে, মারধরের ঘটনার পর থেকেই অভিযুক্ত আসিফ ও নাহিদের মুঠোফোন বন্ধ রয়েছে। তাদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ
1
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের দ্বিপক্ষীয় ব্যবসার পরিমাণ চীনকে ছাপিয়ে গেল। বহু বছর ধরে দ্বিপক্ষীয় ব্যবসার নিরিখে চীনই ছিল ভারতের সবচেয়ে বড় সহযোগী। দু'দেশের মধ্যে ক্রমর্ধমান বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ফলেই এটা হয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ২০২১-২২ সালের যে হিসাব পেশ করেছে, তাতে দেখা যাচ্ছে, দু'দেশের মোট বাণিজ্যের পরিমাণ ১১ হাজার ৯৪২ কোটি ডলারে পৌঁছেছে। তার ঠিক আগের অর্থবর্ষ, অর্থাৎ ২০২০-২১ সালে এই দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৮০০ কোটি ৫১ লাখ ডলার। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য জানাচ্ছে, আমেরিকায় রফতানি আগের অর্থবর্ষের ৫১০ কোটি ৬২ লক্ষ ডলার থেকে ২০২১-২২ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ৭৬০ কোটি ১১ লাখ ডলার। এই সময় কালে আমদানির পরিমাণ ২০২০-২১ সালের ২৯০ কোটি ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ কোটি ৩১ লাখ ডলার। ২০২১-২২ অর্থবর্ষে চীনের সাথে ভারতের দ্বিপক্ষীয় ব্যবসার পরিমাণ ১১ হাজার ৫০০ কোটি ৪২ লক্ষ ডলার হয়েছে। এর আগের অর্থবর্ষে, অর্থাৎ ২০২০-২১ সালে এই দ্বিপক্ষীয় ব্যবসার পরিমাণ ছিল ৮৬০ কোটি ৪০ লক্ষ ডলার। মন্ত্রণালয়ের দেয়া তথ্য জানাচ্ছে, ভারত থেকে চীনে রফতানির পরিমাণ ২০২০-২১ অর্থবর্ষে ২১০ কোটি ১৮ লাখ ডলার ছিল। ২০২১-২২ অর্থবর্ষে সেই রফতানির পরিমাণ সামান্য বেড়ে হয়েছে ২১০ কোটি ২৫ লক্ষ ডলার। অন্য দিকে চীন থেকে আমদানির পরিমাণ ২০২০-২১ সালে ৬৫০ কোটি ২১ লাখ ডলার থেকে এক লাফে বেড়ে হয়েছে ৯৪০ কোটি ১৬ লাখ ডলার। দু'দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ২০২০-২১ সালের ৪৪০ কোটি ডলার থেকে বেড়ে ২০২১-২২ সালে হয়েছে ৭২০ কোটি ৯১ লাখ ডলার। বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্যের এই বৃদ্ধি আগামী বছরগুলিতেও চলবে, কারণ নয়াদিল্লি ও ওয়াশিংটন দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট খালিদ খান বলেছেন, ভারত ক্রমশ বিশ্বাসযোগ্য বাণিজ্য সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে। আন্তর্জাতিক সংস্থাগুলো সরবরাহের জন্য শুধুমাত্র চীনের উপরে নির্ভরতা কমিয়ে তাদের ব্যবসা ভারতের মতো দেশগুলোর সাথে বাড়াচ্ছে। তিনি বলেন, 'আগামী বছরগুলিতে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়তে থাকবে। আমেরিকার উদ্যোগে ভারত-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য পরিকাঠামো (আইপিইএফ)-এ ভারত যোগদান করেছে এবং এর ফলে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে।'সূত্র : আনন্দবাজার পত্রিকা
3
কলকাতার বেকার হোস্টেল স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সরিয়ে নেওয়ার বিষয়ে 'সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনে'র দাবি নাকচ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, 'বঙ্গবন্ধু আমাদের দুই বাংলার প্রেরণা। তার ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না। কেউ প্রতিবাদ করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' মুখ্যমন্ত্রী আরও বলেন,'ঐতিহ্যের কোনো ইজারা হয় না। বঙ্গবন্ধু দুই বাংলার কাছেই শ্রদ্ধেয়, স্মরণীয়। মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা। তার স্মৃতি শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ করাই আমাদের কর্তব্য। এর কোনো রকম বিরোধিতা বরদাশত করা হবে না। কেউ প্রতিরোধ তৈরি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ করে পশ্চিমবঙ্গের 'সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন'-এর সাধারণ সম্পাদক মুহম্মদ কামরুজ্জামান বলেন, 'তিনি (মমতা) এ নিয়ে কোনো কথা বলতে পারেন না। এটা ইসলামের বিষয়। বাংলা ও বাংলা ভাষার জন্য বঙ্গবন্ধুর অবদান আছে। তাই বলে এই নয় তার মূর্তি স্থাপন করতে হবে। মূর্তি সরানোর দাবিতে আমাদের আন্দোলন চলবে।' গত ১৮ মার্চ পশ্চিমবঙ্গের 'সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন'-এর সাধারণ সম্পাদক মুহম্মদ কামরুজ্জামান এক বিবৃতিতে দাবি করেন, 'বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে অন্য কোনো সরকারি স্থানে বসানো হোক। কারণ, ইসলাম ধর্মে ভাস্কর্যের স্বীকৃতি নেই। হোস্টেলের ভেতর কোনো ইসলামবিরোধী কাঠামো গড়া অন্যায়।' উল্লেখ্য, ১৯৪৫ থেকে ৪৭ সাল পর্যন্ত কলকাতার ইসলামিয়া কলেজে পড়াকালীন বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন বঙ্গবন্ধু। সেই সময় তিনি ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও হয়েছিলেন। তার সেই স্মৃতিকে অম্লান রাখতে বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের সাবেক বামফ্রন্ট সরকার ১৯৯৮ সালে তার ব্যবহৃত ২৪ নম্বর কক্ষটিসহ ২৩ নম্বর কক্ষটি সংরক্ষিত করে। ওই বছরই ৩১ জুলাই তৎকালীন উপ-হাইকমিশনার শেখ আহমেদ জালাল ও রাজ্যের সাবেক উচ্চ শিক্ষামন্ত্রী অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী কক্ষটির উদ্বোধন করেন। বিগত বিএনপি সরকারের আমলে এই কক্ষটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকে। এরপর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ এর ১৭ মার্চ কক্ষটি খুলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সাবেক উপ-হাইকমিশনার মাসুদ মুহম্মদ খোন্দকার। এরপরই এই কক্ষ দুটিকে ঘিরে গ্রন্থগার ও জাদুঘরের পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালে ২৩ ফেব্রুয়ারি এই কক্ষের বাইরে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তির উদ্বোধন করেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। ওইদিন তিনি বেকার হোস্টেলের নবনির্মিত একটি ভবন বঙ্গবন্ধু নামে উদ্বোধন করেন। এর পাশাপাশি গ্রন্থাগার ও জাদুঘরটির উদ্বোধন হয়। এই গ্রন্থাগারে বঙ্গবন্ধু সম্পর্কিত বিভিন্ন বই এবং জাদুঘরে তার ব্যবহৃত শয্যা, চেয়ার, কলম ও কোট সংরক্ষিত রয়েছে।
6
আজ ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার। কাতার বিশ্বকাপ বাছাই, আইপিএল, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, দ্বিপক্ষীয় সিরিজ, উয়েফা নেশনস লিগ-এক কথায় আজ টিভিতে বসছে খেলার মেলা।তবে মূল আকর্ষণ বিশ্বকাপ বাছাইকে ঘিরে। ক্রিস্টিয়ানো রোনালদো কাতার বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেটির ভাগ্য নির্ধারণ হবে আজ রাতে।সিলেটে বিকেলে প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ খেলতে নামছে মঙ্গোলিয়ার বিপক্ষে। দুপুরে প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখতে পারেন।এ ছাড়া আইপিএলে রাতে মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের সাবেক দুই ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামছে পাকিস্তান।দিনের আরেকটি বড় ম্যাচ নেদারল্যান্ডস-জার্মানি। দুই ইউরোপীয় পরাশক্তির জমজমাট লড়াই শুরু রাত পৌনে ১টায়। ক্রিকেটপ্রামাণ্যচিত্রে শেন ওয়ার্নদুপুর ১টা ৩০মিনিটস্টার স্পোর্টস ১পাকিস্তান-অস্ট্রেলিয়াপ্রথম ওয়ানডেবিকেল ৪টাসরাসরি, সনি সিক্সআইপিএলহায়দরাবাদ-রাজস্থানরাত ৮টাসরাসরি, গাজী টিভি ওস্টার স্পোর্টস ১ফুটবলফিফা বিশ্বকাপ বাছাইইউরোপীয় অঞ্চলপর্তুগাল-উত্তর মেসেডোনিয়ারাত ১২টা ৪৫মিনিটসরাসরি, সনি টেন ২পোল্যান্ড-সুইডেনরাত ১২টা ৪৫মিনিটসরাসরি, সনি টেন ১আন্তর্জাতিক প্রীতি ম্যাচবাংলাদেশ-মঙ্গোলিয়াবিকেল ৫টা ৩০মিনিটসরাসরি, টি স্পোর্টসআজারবাইজান-লাটভিয়াবিকেল ৫টাসনি টেন ২নেদারল্যান্ডস-জার্মানিরাত ১২টা ৪৫মিনিটসরাসরি, সনি সিক্সউয়েফা নেশনস লিগকাজাখস্তান-মলদোভারাত ৮টাসাইপ্রাস-এস্তোনিয়ারাত ১০টাসরাসরি, সনি টেন ২
12
জানাই ছিল শুধু ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিই নয়, আইসিসি থেকে তার অনবদ্য দুটি ইনিংসের কারণে র্যাংকিং উন্নতির স্বীকৃতিও আসবে।প্রথম বাংলাদেশি হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করা মুমিনুল তার অসাধারণ পারফরম্যান্সের কারণে টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়েছেন। ১৭৬ আর ১০৫ রানের সুবাদে মুমিনুল এখন র্যাংকিংয়ের ২৭ নম্বরে। বাংলাদেশি বাকি ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল তার আগের জায়গায় ২১ নম্বরেই রয়েছেন। মুশফিকুর রহিমও আছেন আগের মতো ২৫ নম্বরে। তবে মাহমুদুল্লাহ রিয়াদ ছয় ধাপ এগিয়ে এখন ৪৮ নম্বরে অবস্থান করছেন এবং এটাই তার টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে ভালো র্যাংকিং। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ৮৩ আর ২৮ রানে অপরাজিত ছিলেন রিয়াদ। এর বাইরে ম্যাচ বাঁচানো ৯৪ রানের ইনিংসের জন্য লিটন দাসেরও র্যাংকিং বেড়েছে। নয় ধাপ এগিয়ে তিনি এখন ৮১ নম্বর অবস্থানে রয়েছেন। ইমরুল কায়েস এক ধাপ নেমে ৭০ নম্বরে অবস্থান করছেন। চট্টগ্রাম টেস্টে দুই দল থেকে মোট পাঁচটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি এসেছে। মোট এক হাজার ৫৩৩ রান এসেছে চার ইনিংস থেকে এবং উইকেট পড়েছে মোট ২৪টি। যার প্রভাব বোলারদের র্যাংকিংয়েও প্রভাব ফেলেছে। দুই ধাপ পিছিয়ে মুস্তাফিজের র্যাংকিং দাঁড়িয়েছে ৫৯ নম্বরে। তবে তাইজুল আর মেহেদী হাসান মিরাজ এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ৩৬ আর ৩৮ নম্বরে রয়েছেন। লংকান স্পিনার হেরাথ এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছেন। তবে লংকান ব্যাটসম্যানদের র্যাংকিং বেশ ভালোই এগিয়েছে। কুশল মেন্ডিস ১৯৪ রান করার সুবাদে ১২ ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে। ধনাঞ্জয়া ডি সিলভা আট ধাপ এগিয়ে ৩৮ নম্বরে এবং রোশন সিলভা এক লাফে ১০৬ থেকে ৭৮ নম্বরে এসেছেন। টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এখনও শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। বোলিংয়ে সেরা জায়গাটি ধরে রেখেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন আর চট্টগ্রাম টেস্ট না খেলেও অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
12
চট্টগ্রামে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনার টিকাকরণ সহজ করতে পাঁচ স্কুলের পাশাপাশি চার কমিউনিটি সেন্টার-স্টেডিয়ামেও এর আয়োজন ছিল। প্রায় এক মাস ধরে চলা এই কার্যক্রম শেষ হয়েছে গতকাল শনিবার। তবে তালিকায় থাকলেও অন্তত ২০ হাজার শিক্ষার্থী টিকা দিতে কেন্দ্রে বা স্কুলে আসেনি বলে জানা গেছে।চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, চট্টগ্রাম নগর ও উপজেলা মিলিয়ে ১২-১৮ বছরের শিক্ষার্থী আছে ৮ লাখ ৬৪ হাজার ৭২ জন। তাদের মধ্যে গতকাল পর্যন্ত ৮ লাখ ১০ হাজার ৮১২ শিক্ষার্থী টিকা নিয়েছে। আগামী দুদিন বেশ কিছু উপজেলাতেও টিকা দেওয়া হবে। তবে নগরীতে আপাতত টিকা দেওয়া কার্যক্রম বন্ধ থাকবে।চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, 'নগরীতে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার কার্যক্রম শেষ করেছি। তবে উপজেলা পর্যায়ে আরও দুদিন টিকা কার্যক্রম চলবে।'গতকাল প্রথম ডোজ নিয়েছে আরও ২৬ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। আর দ্বিতীয় ডোজ নেয় ৯ হাজার ২০৯ জন। নগর ও জেলা মিলিয়ে এখনো টিকার বাইরে রয়েছে ৫৩ হাজার ২৬০ জন। আজ ও আগামীকাল আরও কয়েকটি উপজেলায় টিকা কার্যক্রম চলবে। এতে আরও কয়েক হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হোসাইনি বলেন, 'আমরা সবার তালিকা করলেও বেশ কিছু শিক্ষার্থী টিকাকেন্দ্রে অনুপস্থিত ছিল। উপজেলা পর্যায়ে কতজন টিকা নেয়নি সেটি টিকা কার্যক্রম শেষ হলে জানা যাবে।'
6
ঘুষ নিয়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক পারাপারের অভিযোগে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের টোল প্লাজার ওজন স্টেশনের স্কেল অপারেটর ওসমান গনিকে প্রত্যাহারের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সহকারী প্রকৌশলী ওয়াশিম আলী বৃহস্পতিবার দুপুরে জানান, ঘুষ গ্রহণের অভিযোগে সেতুর পশ্চিম পাড়ের টোল প্লাজার ওজন স্টেশনের স্কেল অপারেটর ওসমান গনিকে প্রত্যাহারের পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণ বিভাগের ট্রাফিক কন্ট্রোল সিকিউরিটি ম্যানেজার মেজর (অব.) রুহুল আমিনও সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, ঘুষ দিয়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক পারাপারের অভিযোগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ওজন স্টেশনের এক অপারেটর ও দুই ট্রাকচালককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার রাতে পশ্চিম ওজন স্টেশন থেকে তাদের আটক করে পশ্চিম থানা পুলিশের সোপর্দ করে সেতু কর্তৃপক্ষ। তারা হলেন- সেতুর স্কেল অপারেটর (পশ্চিম) ওসমান গনি, ঠাকুরগাঁও সদর উপজেলার হরিপুর গ্রামের তোছাদ্দেক আলীর ছেলে চালক বাবুল হোসেন ও একই উপজেলার জগন্নাথপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে চালক রাজু হোসেন। এছাড়া ওই ট্রাকটিও (ঢাকা মেট্রো-ট-১৬-৪০৯৪) জব্দ করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, এক সপ্তাহ আগেও সেতু টোল প্লাজার এক অপারেটরকে বিকাশে ঘুষ পাঠিয়ে অতিরিক্ত পণ্য নিয়ে ট্রাকচালক বাবলু মিয়া সেতু পার হয়ে ঢাকা যায়। বুধবার সন্ধ্যায় একইভাবে ঢাকা যাওয়ার পথে সেতু কর্তৃপক্ষের প্রহরীদের নজরে পড়ে। পরে দু'ট্রাক চালক ও এক অপারেটরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
6
দেশে শাসনব্যবস্থা এখন অন্যায্য হয়ে উঠেছে। নিয়মকানুন বা আইন সবই আছে, প্রয়োগ সমভাবে হয় না। দেশে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে জাতীয় সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব স্তরে অবাধ, স্বাধীন ও প্রতিযোগিতামূলক নির্বাচনের ব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা জানবেন, জনগণের সমর্থনের ভিত্তিতে তাঁরা শাসনভার পেয়েছেন। বাংলাদেশ অর্থনীতি সমিতির ২১তম দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন অধ্যাপক রেহমান সোবহান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত দুই দিনের এই সম্মেলনের প্রথম দিন ছিল গতকাল শুক্রবার। এতে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হন অধ্যাপক রেহমান সোবহান। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা অর্থনীতি সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান মুক্তিযুদ্ধের আগে দেশের মানুষের সঙ্গে করা অঙ্গীকারগুলো স্মরণ করিয়ে দেন। তিনি দেশের অগ্রগতি নিয়ে যেমন কথা বলেন, তেমনি তুলে ধরেন ব্যর্থতার দিকগুলোও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষণমুক্ত সমাজের ধারণা থেকে দেশ অনেক দূরে সরে গেছে উল্লেখ করে রেহমান সোবহান বলেন, দেশে শাসনব্যবস্থা এখন অন্যায্য হয়ে উঠেছে। কীভাবে, তা ব্যাখ্যা করে তিনি বলেন, দেশে নিয়মকানুন বা আইন সবই আছে। কিন্তু তা সবার বেলায় একই রকমভাবে প্রয়োগ হয় না। তিনি উল্লেখ করেন, স্বাধীনতাসংগ্রামে জাতির কাছে এসব অঙ্গীকার করা হয়েছে। ফলে এসব রক্ষার প্রয়োজনীয়তা আছে। রেহমান সোবহান বলেন, ২০৪১ সালের মধ্যে জাতি উন্নত রাষ্ট্র হওয়ার যে স্বপ্ন দেখছে, তা পূরণে জনগণের অকুণ্ঠ ভোটে জনপ্রতিনিধিদের নির্বাচিত হতে হবে। তাঁর মত, 'এখন নিজেদের প্রশ্ন করতে হবে, এই লক্ষ্যে আমরা কত দূর অগ্রসর হয়েছি বা সে জন্য আমাদের কী করতে হবে।' অবশ্য শুধু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন রেহমান সোবহান। তিনি বলেন, কারা জনগণের প্রতিনিধিত্ব করছেন, সেটাও গুরুত্বপূর্ণ। সব স্তরেই ব্যবসায়ীরা এখন জনপ্রতিনিধিত্ব করছেন। প্রায় ৭০ শতাংশ সাংসদ ব্যবসায়ী। বাকিদেরও হয়তো ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবসার সঙ্গে সম্পর্ক আছে। অথচ গণতান্ত্রিক ব্যবস্থায় সব স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকার কথা, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ শ্রেণির। তিনি আরও বলেন, 'এঁরা এত এত টাকা খরচ করে সংসদে যাওয়ার পর স্বাভাবিকভাবেই এই বিনিয়োগের লভ্যাংশ নিশ্চিত করার চেষ্টা করবেন। তবে বঙ্গবন্ধুর সময় যাঁরা রাজনীতি করতেন, তাঁদের এত টাকা ছিল না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও খুনোখুনি হচ্ছে। কারণ, পরিষদের সদস্য হওয়া খুবই লাভজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।' বঙ্গবন্ধু শুধু বিদেশি শাসকদের হাত থেকেই জাতিকে স্বাধীন করতে চাননি, দেশীয় শোষকদের হাত থেকেও মুক্ত করতে চেয়েছিলেন বলে উল্লেখ করেন অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'-বঙ্গবন্ধু এই কথার মধ্য দিয়ে স্বাধীনতার বার্তা পরিষ্কারভাবেই দিয়েছেন। স্বাধীনতা জাতি পেয়েছে। কিন্তু মুক্তির সংগ্রাম অনেক জটিল বিষয়। রেহমান সোবহান বলেন, 'স্বাধীনতার পর বাংলাদেশের অর্জন অনেক। পাকিস্তানকে আমরা প্রায় সব সূচকেই ছাড়িয়ে গেছি। কিন্তু সমাজে বৈষম্য বেড়েছে এবং রাজনীতির পরিবেশ অন্তর্ভুক্তিমূলক হয়নি। এই বিষয়গুলো জাতির আমলে নিতে হবে।' অর্থনীতি সমিতির এই দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম দিনে গতকাল সংগঠনের সভাপতি অর্থনীতিবিদ আবুল বারকাতকে অর্থনীতি শাস্ত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মুজিব স্বর্ণপদক দেওয়া হয়। আবুল বারকাত বলেন, বঙ্গবন্ধু একই সঙ্গে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের কথা বলেছেন। কিন্তু দেশে স্বাধীনতা এলেও মুক্তি আসেনি। মুক্তির বিষয়টি অনেক জটিল। সে জন্যই বোধ হয় বঙ্গবন্ধু মুক্তির প্রসঙ্গ পরে উল্লেখ করেছেন। বঙ্গবন্ধুর সমাজতান্ত্রিক চেতনা থেকে জাতি অনেক দূরে সরে গেছে উল্লেখ করে আবুল বারকাত বলেন, এখন সবকিছু বাজার ও বেসরকারি খাতনির্ভর হয়ে পড়েছে। ব্যবসায়ীদের প্রসঙ্গে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের একটি মন্তব্য উদ্ধৃত করেন তিনি। সেটি এ রকম-ব্যবসায়ীরা কদাচিৎ একত্র হন, আর কখনো যদি একত্র হন, তাহলে সম্ভাষণের পরে একটি বিষয় সঙ্গে নিয়ে বাড়ি যান, তা হলো দাম বাড়ানোর কূটকৌশল। দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আরও আলোচনা করেন আবুল বারকাত। তবে তাঁর আক্ষেপ, দেশে একসময় কৃষি সংস্কার নিয়ে অনেক আলোচনা হতো। রেহমান সোবহান তাঁর যুগে কৃষি সংস্কারের বিষয়ে সবচেয়ে উচ্চকণ্ঠ ছিলেন। তিনি (আবুল বারকাত) এ নিয়ে কলম ধরেছেন। কিন্তু তারপর এ নিয়ে আর কেউ কথা বলে না। বাংলাদেশ অর্থনীতি সমিতির এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর গতকাল বিভিন্ন কর্ম-অধিবেশনে অর্থনীতিবিদেরা উপস্থাপনা তুলে ধরেন। আজ শনিবার সম্মেলনের শেষ দিন। এদিন সকালে সাধারণ সভার পর সমিতির নতুন পর্ষদ বেছে নেওয়ার ভোট গ্রহণ হবে। এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে অর্থনীতিবিদেরা উপস্থাপনা তুলে ধরবেন।
0
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন. '২০ তারিখ অফিসার্স ক্লাবে যে সময়ে বৈঠকের কথা বলা হয়েছে ওই সময় প্রধানমন্ত্রীর সচিব ইডকলের একটি বৈঠকে ছিলেন। ওই বৈঠকের ছবি পরদিন পত্রিকায় বেরিয়েছে। প্রধানমন্ত্রীর এপিএসও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন। জনপ্রশাসন সচিব নিজের কার্যালয়ে ছিলেন। এই যে মিথ্যাচার, এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সচিবদের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করা হলো। নির্বাচন কমিশনকে অনুরোধ জানাব, প্রপাগান্ডা ছড়িয়ে আচরণবিধি লঙ্ঘনের জন্য রিজভীসহ বিএনপির বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুরপাড় এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এভাবে পরিস্থিতি ঘোলাটে করতে চায় তারা। কারণ তারা নির্বাচনের মাঠে নেমে বুঝতে পেরেছে, তাদের অবস্থা শোচনীয়। সে কারণে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সাবেক এ মন্ত্রী বলেন, পত্রিকায় বেরিয়েছে, তারেক রহমানই ফাইনালি ঠিক করে দেবেন কারা বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাচ্ছেন, এমনকি ঐক্যফ্রন্টের চূড়ান্ত তালিকাও তিনি ফাইনাল করবেন। এ থেকে বোঝা যায়, ড. কামাল হোসেনের ওপরে হচ্ছে তারেক রহমান। অর্থাৎ ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম রবসহ আরও যারা আছেন ঐক্যফ্রন্টে- সবার নেতা তারেক রহমান। সুপ্রিম কোর্টে ভোট চেয়ে মির্জা ফখরুল ও ড. কামাল হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, তারা আচরণবিধির কথা বলেন। অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রীতিমতো সমাবেশ করে ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ধানের শীষে ভোট চেয়েছেন। এটা আচরণবিধির চরম লঙ্ঘন। এদের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া দরকার। সংবাদ সম্মেলনে হাছান মাহমুদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
9
শ্রেণিকক্ষে বিজ্ঞান পড়ানোর সময় ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় ১৮ দিন ধরে কারাগারে আছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। গত ২২ মার্চ গ্রেপ্তারের এক-দেড় মাস আগে হৃদয় চন্দ্র মণ্ডলের ওপর আরেকবার হামলা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার স্ত্রীববিতা হাওলাদার। শুক্রবার (৮ এপ্রিল) রাতে ঢাকা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি বলেন,"এক-দেড় মাস আগে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের কপালে ইটের টুকরা ছুড়ে মারা হয়েছিল। ঘরের দরজায় লাথি মেরে কখনও 'মণ্ডল, মণ্ডল' বলে কখনও বা নাম ধরে ডাকাডাকিও করতো।" ববিতা হাওলাদার জানান, দুই বছর আগেও টিউশনি পড়িয়ে বাসায় ফেরার পথে কে বা কারা তার ওপর হামলা করেছিল। এছাড়া, প্রায়ই দরজায় লাথি মেরে "মণ্ডল মণ্ডল" বলে তিরস্কার করতো কে বা কারা। এখন তা আরও বেড়ে গেছে। গণিতের শিক্ষক হলেও হৃদয় চন্দ্র মণ্ডল বিজ্ঞান বিষয়েও পারদর্শী। সেজন্য গণিত ও বিজ্ঞান দুটি বিষয়ই শিক্ষার্থীদের ভালো বোঝাতে পারেন উল্লেখ করে তার স্ত্রী জানান, করোনাভাইরাস মহামারির আগে প্রতিদিন তিনটি ব্যাচ পড়াতেন তিনি। মহামারিতে টিউশনি কমে গেলে বাড়িতেই পড়াতেন। তবে, অন্য শিক্ষদের চেয়ে হৃদয় মণ্ডলের শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় অন্য শিক্ষকরা তাকে পছন্দ করতেন না। এই তালিকায় কিছু শিক্ষার্থীও আছে। তবে এসব ব্যাপারে কখনও আলোচনা করতেন না হৃদয় চন্দ্র মণ্ডল। ববিতা হাওলাদার বলেন, "চাকরির সুবাদে আমি ঢাকায় থাকলেও মহামারির সময় ২০২০ সালের অক্টোবরের দিকে আমরা স্কুলের এই কোয়ার্টারে আসি। তবে আমার স্বামী এখানে গত ২০ বছর ধরেই থাকেন। এখানে আসার পর বুঝতে পারি অনেকেই আমাদের থাকা পছন্দ করেন না।" "এ ঘটর পর থেকে তো থাকা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ছাদে গেলেই 'মণ্ডল মণ্ডল' বলে ডেকে ওঠে, আমার মাকে ডাকে 'আসামি মণ্ডলের শ্বাশুড়ি', আশেপাশের লোকজন জানতে চায় 'আমরা কেন চলে যাচ্ছি না বা কবে যাবো'। ছেলে-মেয়েরাও ঘর থেকে বের হতে পারে না। খাবারও খেতে পারে না। আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি," চিন্তিত ববিতা হাওলাদার বলেন। হৃদয় চন্দ্র মণ্ডলের শ্যালক বাবুল হাওলাদার জানান, স্কুলের শিক্ষকদের পরামর্শ অনুযায়ী হৃদয় মণ্ডলের জামিন না হওয়া পর্যন্ত ছেলেকে স্কুলে না পাঠানো হচ্ছে। সবাই সারাদিন খুব ভয়ে থাকে। ঘরের দরজা-জানালা সব বন্ধ করে দিয়ে থাকতে হচ্ছে পরিবারটির। এদিকে এ ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে ববিতা হাওলাদার বলেন, "এ ঘটনা শিক্ষার্থীদের পক্ষে একা ঘটানো সম্ভব না। স্কুলের ভেতরের বা বাইরের কেউ না কেউ এ ঘটনার সঙ্গে জড়িত। পূর্বপরিকল্পিত না হলে বহিরাগতরা স্কুলের মধ্যে ঢুকবে কীভাবে?" তিনি জানান, স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দীন আহমেদ মাঝে একটু খোঁজ নিলেও স্কুল কমিটি থেকে আর কেউ এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করেনি। এর আগে, গত ২২ মার্চ ধর্ম অবমাননার অভিযোগে অফিস সহকারী আসাদ মিয়া বাদী হয়ে মামলা করলেও প্রধান শিক্ষক মামলার বিষয়ে আগে থেকে জানতেন না বলে জানান। তবে, মামলার বাদী আসাদ মিয়া গণমাধ্যমকে জানান, প্রশাসন থেকে একজন বাদী লাগবে জানানো হলে প্রধান শিক্ষক তাকে ডেকে বাদী করেন। এ বিষয়ে কথা বলতে শনিবার প্রধান শিক্ষক আলাউদ্দীন আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এর আগে, গত বৃহস্পতিবার ঢাকা ট্রিবিউনকে আলাউদ্দীন আহমেদ জানিয়েছিলেন, শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে তিনি স্কুল কমিটির লোকজনের সঙ্গে কথা বলেন। কিন্তু তার আগেই স্কুলের চতুর্থ শ্রেণির অফিস সহকারী থানায় মামলা দায়ের করে ফেলেন। আরও পড়ুন: জাফর ইকবাল: হৃদয় মণ্ডলকে মুক্তি দিন, নইলে আমাকেও গ্রেপ্তার করুন প্রসঙ্গত, গত ২০ মার্চ পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন হৃদয় মণ্ডল। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রাসঙ্গিকভাবে ইসলাম ধর্ম বিষয়েও কথা বলেন। আরও পড়ুন: বিজ্ঞান শিক্ষকের শিক্ষায় 'ধর্ম অবমাননা' খুঁজে পেলো পুলিশ! কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোনের ক্যামেরায় তার বক্তব্য রেকর্ড করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে অসন্তোষের জেরে স্কুল ছুটির পর ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন দেয় শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ হৃদয় চন্দ্র মন্ডলকে কারণ দর্শানোর নোটিশ দেয়। আরও পড়ুন: বিজ্ঞানের শিক্ষক ধর্ম অবমাননা করেননি, আটকে রেখে আপনারা করছেন বিষয়টি নিয়ে স্থানীয় একটি পক্ষের অসন্তোষের জেরে স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা বিষয়টি নিয়ে আলোচনায় বসে। তবে শিক্ষার্থীদের একাংশ বিষয়টি সমঝোতার সমাধান না মেনে ২২ মার্চ ক্লাস বর্জন করে ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। আরও পড়ুন: বিজ্ঞান শেখাতে গিয়ে শিক্ষার্থীদের রোষে পড়া শিক্ষক হৃদয় মন্ডলের জামিন হয়নি খবর পেয়ে মুন্সিগঞ্জ থানা ও জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এরপর হৃদয় চন্দ্রকে তার বাসা থেকে আটক করা হয়। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আছেন তিনি। দুই বার তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। পরবর্তী জামিন শুনানি হবে ১০ এপ্রিল।
6
ঢাকা সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের নিকট একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে পড়ে যায়। এতে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুতের পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন সকাল ১১ টার সময় শাহজীবাজার রেল স্টেশনের নিকট পৌঁছালে লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রেনে অগ্নিকাণ্ডে লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের লোকজন দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন। শাহজীবাজার রেল স্টেশনের স্টেশন মাষ্টার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
6
'ওরে নবীন, ওরে আমার কাঁচা, ...আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।' শক্তিতে বলিয়ান তারুণ্যের উদ্দেশ্যে কবিতাটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু এবারের বিপিএলে তরুণরা সিনিয়দের জাগাবে কি তারাই সব ঘুমিয়ে পড়েছেন। খুলনার নাজমুল শান্ত, আরিফুলের ব্যাটে রান নেই। রাজশাহীর সৌম্য, মুমিনুলরা ব্যর্থ। সিলেটের সাব্বির-নাসির এখনও বিবর্ণ। ব্যাট হেসেছে কেবল সাকিব-মুশফিক কিংবা জুনায়েদ সিদ্দিকীর মতো কিছু সিনিয়র ক্রিকেটারদের। কুমিল্লার বিপক্ষে যেমন 'বুড়ো' জুনায়েদের ভেলকিতে ৭ উইকেটে ১৮১ রানের ভালো সংগ্রহ পেয়েছে খুলনা। তবে রানটা হতে পারতো আরও বড়। বয়স এমনিতে জুনায়েদের বেশি হয়নি। পা দিয়েছেন কেবল ৩২ এ। মুখে শশ্রু শোভা পেয়েছে। অনেক দিন জাতীয় দলের আশেপাশে আনাগোনা নেই। ক্রিকেট ক্যারিয়ারের সূর্য সম্ভবনাময় এই দীর্ঘদেহি ওপেনারের গড়িয়ে গেছে। বিপিএলের গেল আসরেও তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি। সেই অর্থে তিনি বুড়োই। অথচ এবার স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উজ্জ্বল তার নাম। কুমিল্লার বিপক্ষে তিনি খেলেছেন ৪১ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস। ফিরেছেন রান আউট হয়ে। দারুণ ওই ইনিংস খেলার পথে জুনায়েদ ছক্কা হাঁকিয়েছেন চারটি। আর বল মাটির ছোঁয়া নিয়ে মাঠ পেরিয়েছে চারবার। তার সঙ্গে আল-আমিন, ডেভিড ম্যালানরা মিলে খুলনার রানটা করেছে বেশ বড়। টাইটান্সের হয়ে আল-আমিন এ ম্যাচে করেন ১৯ বলে ৩২ রান। ম্যালান খেলেন ২৫ বলে ২৯ রানের ইনিংস। মাহমুদুল্লাহ দুই ছয়ে ৯ বলে ১৬। শেষটায় কিন্তু খুলনার রান এ ম্যাচেও প্রত্যাশা মতো হয়নি। খুলনার ইনিংসের ১৮তম ওভারে এসেছে ৯ রান। ১৯তম ওভারে ৮ রান। আর শেষ ওভার থেকে পেয়েছে মাত্র ৫ রান। হাতে চারটি উইকেট নিয়েও শেষ দিকে তেড়ে ফুড়ে মারতে গিয়েও তা পারেননি আরিফুল এবং নাজমুল শান্ত। ডানহাতি আরিফুল শেষে ৯ বলে করেন ১৩ রান। আর নাজমুল ৫ বলে ১ রান করেন। কুমিল্লার হয়ে ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন আফ্রিদি। সাইফউদ্দিন ৪ ওভারে ২৯ রানে নেন ১ উইকেট। এছাড়া ওয়াহাব রিয়াজ নেন দুই উইকেট।
12
নেপালে অনুষ্ঠেয় তিন দেশীয় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। ২৪ সদস্যের দলে নতুন মুখ আছেন পাঁচজন। এদের মধ্যে একজন ডিফেন্ডার হাবিবুর রহমান। কয়েক বছর বাদে অবশেষে জাতীয় খেলোয়াড় তালিকায় উঠল মোহামেডানের নাম। অন্য চারজনের মধ্যে বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন ছাড়া বাকি তিনজনই মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। তাঁরা হলেন ডিফেন্ডার মোহাম্মদ ইমন ও মেহেদী হাসান এবং স্ট্রাইকার মেহেদী হাসান রয়েল। চোট কাটিয়ে দলে ফিরেছেন মতিন মিয়া। উল্লেখযোগ্য ফুটবলারদের মধ্যে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ ও ডিফেন্ডার তপু বর্মণ। এ ছাড়া দলে ডাক পাননি অভিজ্ঞ সেন্টারব্যাক ইয়াসিন খান; মিডফিল্ডার মামুনুল ইসলাম ও রবিউল ইসলাম; ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও তৌহিদুল আলম। ২৪ সদস্যের দলে সর্বোচ্চ সাতজন খেলোয়াড় বসুন্ধরা কিংসের, চারজন আবাহনী লিমিটেডের। তিনজন করে সাইফ স্পোর্টিং ও মুক্তিযোদ্ধা সংসদের। দুজন করে শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনীর। উত্তর বারিধারার সঙ্গে ঢাকা মোহামেডান ও সাইফ স্পোটিং থেকে ধারে কলকাতা মোহামেডানে খেলতে যাওয়া জামাল ভূঁইয়া । ২৪ জনের সঙ্গে অনূর্ধ্ব- ২৩ দলের খেলোয়াড় হিসেবে ভবিষ্যতের জন্য আরও সাত খেলোয়াড় রাখা হয়েছে। যারা মূল দলের সঙ্গে অনুশীলনে করবেন। ২৩ থেকে ২৯ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। কাঠমান্ডুর টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অন্য দলটি কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্ট সামনে রেখে ১৩ মার্চ করোনা পরীক্ষা করিয়ে পরের দিন থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ। দল নেপাল যাওয়ার কথা ১৮ অথবা ২০ মার্চ। টুর্নামেন্টে খেলা হবে লিগ পদ্ধতিতে। বেশি পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল। ২৪ সদস্যের দল গোলরক্ষক: আনিসুর রহমান,আশরাফুল ইসলাম ও শহীদুল আলম ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও হাবিবুর রহমান মিডফিল্ডার: বিপলু আহমেদ, মাসুক মিয়া, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা ও মেহেদি হাসান রয়েল অনূর্ধ্ব ২৩ দলের সাতজন গোলরক্ষক মিতুল মারমা,; ডিফেন্ডার আতিকুমজ্জামান; মিডফিল্ডার আবু সাহেদ, রহিম উদ্দিন, ইমরান হাসান রিমন ও ফয়সাল আহমেদ ফাহিম ও স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল।
12
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, 'সংবিধান কোন পবিত্র ধর্মীয় গ্রন্থ নয় যে এর পরিবর্তন করা যাবে না। দেশের শান্তির জন্য, জনগণের ভোটাধিকার রক্ষার জন্য সংবিধান পরিবর্তন করতে হবে। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না তা আওয়ামী লীগ প্রমাণ করেছে। তাই নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান পরিবর্তন করতে হবে।' রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে 'নাগরিকদের ভোটাধিকার ও স্বাধীন নির্বাচন কমিশন কোন পথে' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ এবং গণসংহতি আন্দোলনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'আমাদের প্রধানমন্ত্রীর নোবেল পুরস্কার না পাওয়া দুঃখজনক। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য নোবেল পুরস্কারের তালিকায় আছে। রোহিঙ্গাদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর অবদান আছে। কিন্তু দেশে আইনের শাসন না থাকার জন্য প্রশ্ন উঠতে পারে। জাতিসংঘের সাথে চুক্তি হয়েছে। এই চুক্তি তো আরো ১৫দিন আগেই হতে পারতো। হয়নি ভারতের চক্রান্তে। বাংলাদেশের কিছু আমলা আছে, জনগণের টাকায় চলে কিন্তু কাজ করে ভারতের হুকুমে।' দেশের অবস্থা তুলে ধরে তিনি বলেন, 'দেশে ২০ লক্ষ মামলা বিচারের অপেক্ষায় পড়ে আছে। খালেদা জিয়ার জামিন হয় না আমাদের বিচার প্রক্রিয়ায়। যে টাকা চুরি হয় নাই তার জন্য খালেদা জিয়া আটক আছেন। জনগণ দেশের মালিক, কিন্তু জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত। আমরা খেতে পাই না, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। আমাদের পক্ষে কথা বলার কেউ নাই। কনক সারোয়ারের বোন রাকাকে কেন ধরা হয়েছে? কারণ, বাংলাদেশ একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে।' দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'রাস্তায় নামতে হবে। আমাদের সবাইকে সম্মিলিতভাবে রাস্তায় নামা ছাড়া কোন উপায় নাই। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা বাস্তবায়নের জন্য রাস্তায় নামা ছাড়া কোন উপায় নাই।' এ সময় বিদেশি গোয়েন্দা বাহিনীর তৎপরতা ক্রমে বাংলাদেশে সক্রিয় হয়ে উঠছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান।
9