text
stringlengths
1
58.1k
label
int64
0
12
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শুক্রবার কামাল লোহানীর ছেলে সাগর লোহানী ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস আপডেটে এ তথ্য জানান। স্ট্যাটাসে তিনি লিখেছেন, 'বাবা, কামাল লোহানী, পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ হলেন। এখন সিএমএইচে নেয়াটা অত্যন্ত জরুরি। সকলের সহযোগিতা চাই।' এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ১৭ জুন সকালে কামাল লোহানীকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন এক স্ট্যাটাসে সাগর জানিয়েছিলেন, তার বাবার অবস্থা কিছুটা স্থিতিশীল। এরপর শুক্রবার সকালে তিনি জানান, তার বাবার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তাকে কেবিনে রেখেই 'আইসিইউ' সাপোর্ট দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার তেমন উন্নতি ঘটেনি। এ তথ্য জানানোর ঘণ্টা দেড়েক পর সাগর তার বাবার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
6
গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ নৌরুটে লঞ্চ সার্ভিস চালু হচ্ছে শনিবার। এ দিন পরীক্ষামূলকভাবে লঞ্চ সার্ভিসের উদ্বোধন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিমন্ত্রী বেলা ১১টায় প্রথমে জামালপুরের বাহাদুরাবাদ টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। পরে বাহাদুরাবাদ লঞ্চঘাটে উদ্বোধন করবেন বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ সার্ভিস। তিনি নৌপথে গাইবান্ধার বালাসীঘাট যাবেন। সেখানেও বালাসী-বাহাদুরাবাদ রুটে লঞ্চ সার্ভিস ও বালাসী নৌ টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। এরপর তিনি বালাসীতে সুধী সমাবেশে যোগ দেবেন। শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) এস এম ফয়েজ উদ্দিনের সই করা এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে ফয়েজ উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে দুই ঘাটে যাত্রীবাহী দুটি লঞ্চ এনে রাখা হয়েছে। গাইবান্ধা রেলস্টেশন সূত্রে জানা যায়, ব্রিটিশ সরকার ১৯৩৮ সালে তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ নৌরুট চালু করে। এপারে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট ওপারে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট। তখন থেকে এই রুটের মাধ্যমে ঢাকা-দিনাজপুর রেল যোগাযোগ চালু ছিল। উত্তরাঞ্চলের আটটি জেলার মানুষ ট্রেনে করে তিস্তামুখ ঘাটে যেতেন। এরপর তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ রুটে ফেরি পারাপার হতেন। ওপারে বাহাদুরাবাদে গিয়ে ট্রেনে উঠে ঢাকায় যেতেন। সে সময় কম খরচে নিরাপদে ঢাকা যাতায়াত করা যেত। ১৯৯০ সালে নদীর নাব্যতা সংকটের কারণে তিস্তামুখ ঘাটটি একই উপজেলার বালাসীতে স্থানান্তর করা হয়। এ জন্য প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ত্রিমোহিনী থেকে বালাসী পর্যন্ত নতুন প্রায় ৬ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। তখন বালাসী-বাহাদুরাবাদ রুটের মাধ্যমে একইভাবে রেল যোগাযোগব্যবস্থা চালু ছিল। তৎকালীন বালাসীঘাটে রেলওয়ের অন্তত নানা ধরনের ৩০টি নৌযান ছিল। ২০১৫ সালের পর থেকে এসব নৌযান বিক্রি শুরু হয়। বর্তমানে এখানে রেলের প্রায় ১১টি নৌযান আছে। অবশিষ্ট নৌযানগুলো বিক্রির প্রক্রিয়া চলছে। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় থেকে এসব বিক্রি করা হচ্ছে। ১৯৯৬ সাল থেকে যমুনা নদীতে নাব্য হ্রাসের কারণে বালাসী-বাহাদুরাবাদ রুটে ফেরি চলাচল বন্ধের উপক্রম হয়। ১৯৯৮ সালের জুন মাসে যমুনা বহুমুখী সেতু চালু হয়। ফলে ২০০০ সাল থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। অকার্যকর হয়ে পড়ে বালাসীঘাট। তখন থেকে প্রায় ২২ বছর বালাসী-বাহাদুরাবাদ রুটে ফেরি চলাচল বন্ধ আছে। অবশ্য শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে ঝুঁকিপূর্ণ পারাপার অব্যাহত ছিল। বালাসী-বাহাদুরাবাদ নৌরুটে লঞ্চ সার্ভিস চালুর দাবিতে নানা আন্দোলন কর্মসূচি চলতে থাকে। রুটটি চালু হলে ঢাকার সঙ্গে উত্তরের আট জেলা ভ্রমণে দুই-তিন ঘণ্টা সময় কম লাগবে। ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক ও যমুনা সেতুর ওপর চাপ কমবে। স্থানীয় জনগণের দাবির মুখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ উভয় পাশে ১৩৬ কোটি টাকা ব্যয়ে নৌ টার্মিনাল ভবন নির্মাণ করে। শেষ পর্যন্ত গাইবান্ধাবাসীর বহুল প্রত্যাশিত বালাসী-বাহাদুরাবাদ রুটে লঞ্চ সার্ভিস চালু হচ্ছে।
6
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সেলোনার বিধ্বস্ত হওয়ার পর থেকেই লিওনেল মেসির অন্য ক্লাবে নাম লেখানোর আলোচনা উঠে। ক্লাব ছাড়তে চাওয়ার ঘোষণা দিয়ে স্বয়ং মেসিই সেই আলোচনার জন্ম দেন। যে কারণে মেসির নামের সঙ্গে জুড়ে যায় ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও পিএসজির নাম। এতদিন সেই আলোচনা ভক্ত-সমর্থকরাই চালিয়ে নিয়ে এসেছেন। এবার সেখানে যোগ দিল পিএসজিও। ফরাসি দলটির পরিচালক লিওনার্দো আরাহো জানিয়েছেন, দলবদলের ক্ষেত্রে মেসি তাদের রাডারে আছেন। অর্থাৎ আর্জেন্টাইন জাদুকরের দিকে পাখির চোখ করে রেখেছে ফরাসি জায়ান্টরা। সে ক্ষেত্রে মেসিকে নিতে আপ্রাণ চেষ্টা করবে তারা। আগামী জুনের শেষ দিকে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর সেই সুযোগটাই নিতে চায় পিএসজি। ক্লাবটির ব্রাজিলিয়ান পরিচালক লিওনার্দো বলেন, 'মেসির মতো গ্রেট খেলোয়াড়রা তো পিএসজির তালিকায় সবসময়ই থাকে। যদিও এটা নিয়ে কথা বলা বা স্বপ্ন দেখার সময় এখনো আসেনি। তবে আমরা এই বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণের জন্য আমাদের আলোচনার টেবিলে থাকবে।' পিএসজি পরিচালক আরো যোগ করেন, 'আসলে আমরা এটা নিয়ে এখনো বসিনি। আমাদের এই চেয়ারটা সংরক্ষিত আছে, যদি কখনো হয়। (মেসির চুক্তিতে) আরো চার মাস সময় আছে। এখন যে সময় চলছে, অনেক কিছুই হতে পারে।। বলা যায় সে আমাদের রাডারে আছে।' এর আরো আগে পিএসজির সঙ্গে মেসির নাম জড়িয়েছে। তার কারণ নেইমারের বক্তব্য। পিএসজি ফরোয়ার্ড এক বক্তব্যে জানিয়েছিলেন, মেসির সঙ্গে আবারো একত্রে খেলার ইচ্ছা তার। তাদের মধ্যে নাকি এখনো নিয়মিত যোগাযোগ হয়। এ ক্ষেত্রে সুয়ারেজকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রপ তাদের ভরসা। অবশ্য নেইমারের এমন বক্তব্যের পর অনেকেই ভেবেছিলেন, নেইমার বুঝি ফের বার্সায় ফিরতে চান। সে কারণেই বোধহয় মেসির সঙ্গে খেলার ইচ্ছা পোষণ করেছেন তিনি। এদিকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। রেফারির শেষ বাঁশি বাজার অল্প আগে লাল কার্ড দেখেন তিনি। মেজাজ হারিয়ে বিলবাওয়ের এক খেলোয়াড়ের সঙ্গে উগ্র আচরণ করে বসেন বার্সা অধিনায়ক। এই অভিযোগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখানো হয়। সেই ঘটনায় এবার ক্ষমা চাইলেন মেসি। ড্রেসিংরুমে ফিরেও নাকি সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিলেন বার্সেলোনা সুপারস্টার। স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্প্যানিশ সুপারকোপার ফাইনাল শেষে ড্রেসিংরুমে মেসি খুবই হতাশাগ্রস্ত ছিলেন। একে তো দলের ফাইনাল হার অন্যদিকে নিজের লালকার্ড। দুইয়ে মিলিয়ে ফুটবল মঞ্চের সেরা তারকা ছিলেন চরম হতাশ। পরে মাঠের পারফরম্যান্স এবং নিজের লাল কার্ডের জন্য সতীর্থদের কাছে ক্ষমা চান তিনি। এ ঘটনায় আর্জেন্টাইন অধিনায়ক ঘরোয়া ফুটবলে দুই থেকে চার ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন বলে শোনা যাচ্ছে। কেউ আবার বলছেন ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তিনি।
12
স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ছাড়তে নারাজ। ভাঙা সংসার জোড়া লাগাতে মরিয়া রোশন সিং। তিক্ততা ভুলে ফের অভিনেত্রীর সাথে সংসার পাততে চান তিনি। আর এ আবেদন জানিয়েই সোমবার 'রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস'-এর ভিত্তিতে আদালতে মামলা দায়ের করেছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং। টলিউডে ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। একদিকে যশ-নুসরাত-নিখিল, তো অন্যদিকে শ্রাবন্তী-রোশন তরজা! নিখিল-নুসরাতের মামলার শুনানি যখন আগামী জুলাই মাসে, তখন সদ্য শ্রাবন্তী-রোশনের বিচ্ছেদ মামলার শুনানির খবর প্রকাশ্যে এল। আর সেই প্রেক্ষিতেই টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত নভেম্বর মাস থেকেই আলাদা থাকছেন তারা। কথাবার্তা, মুখ দেখাদেখি একেবারে বন্ধ। এর মাঝেই শোনা যায়, শ্রাবন্তী নাকি নতুন করে এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন। কিন্তু আদালতে গিয়ে অন্য সুর স্বামী রোশন সিংয়ের মুখে। বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই শোনা গেল, শ্রাবন্তীর সাথে সংসার ভাঙতে নারাজ রোশন। তিনি নাকি ফের অভিনেত্রীর সাথে সংসার পাততে চান। এমনকী, এই আবেদন নিয়ে আদালতেরও দ্বারস্থ হয়েছেন রোশন। উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিল মাসে চণ্ডীগড়ে গিয়ে রোশনের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। কিন্তু বছর গড়াতে না গড়াতেই ফের অভিনেত্রীর সাংসারিক জীবনে সমস্যার সূত্রপাত। তিক্ততা গড়িয়ে এমন পর্যায়ে পৌঁছায় যে দু'জনে আলাদা থাকতে শুরু করেন। এর মাঝেই কানাঘুষো শোনা যায়, অভিনেত্রী ফের প্রেমে পরেছেন। এবার তার মাসখানেকের মধ্যেই শ্রাবন্তীর সাথে ভাঙা সংসার জোড়া লাগাতে আদালতের দ্বারস্থ হন রোশন। আরো পড়ুন : বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী রোশনের কথায়, শ্রাবন্তীর নতুন সম্পর্কের কথা তিনি সংবাদমাধ্যম মারফৎই জানতে পেরেছেন। তবে রোশনের নাকি এতে কোনো আপত্তি নেই। রোশন জানিয়েছেন, তিনি মধ্যবিত্ত পরিবারের ছেলে। ঘর-সংসার করতে চান। আর সংসার করতে চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু শ্রাবন্তী, তিনি কী চাইছেন, আর তার নয়া প্রেমেরই বা কী হবে? অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, তিনি নাকি আইনি বিচ্ছেদের পথেই হাঁটতে চান। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
2
সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর ম্যুরালের ছবির ঠিক মুখের ওপরে ওয়াজ মাহফিলের পোস্টার লাগানোয় বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ও অবমাননার অভিযোগে মো. রেজাউল ইসলাম (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রেজাউল করিম তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে এবং ওই মাহফিল আয়োজক কমিটির সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২৬ মার্চ 'বাংলাদেশ মুজাহিদ কমিটি' তাড়াশ উপজেলা শাখার আয়োজনে পশ্চিমপাড়া ফাজিল মাদ্রাসার মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমকে প্রধান বক্তা করা হয়েছে। মাহফিলের প্রচারের জন্য উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়। এই মাহফিলের একটি পোস্টার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালের ছবির মুখের ওপরে লাগিয়ে বিকৃতি ও অবমাননা করা হয়েছে। এই অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়। 'বাংলাদেশ মুজাহিদ' তাড়াশ উপজেলা শাখার সদস্য ও মাহফিলের আয়োজক কমিটির সদস্য মাওলানা মো. আবুল কাশেম দাবি করেন, 'আগামী ২৬ মার্চ তাড়াশের পশ্চিমপাড়া ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাড়াশ উপজেলাজুড়ে পোস্টার সাঁটানো হয়। এই পোস্টার বঙ্গবন্ধুর ম্যুরালে কে বা কারা লাগিয়েছে আমরা অবগত নই। মাহফিল পণ্ড করার জন্য শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে।' পোস্টার লাগানোর অভিযোগে আটকের বিষয়ে তিনি বলেন, 'আটক রেজাউল ওয়াজ মাহফিলের আয়োজক কমিটির সদস্য ও চরমোনাই পীরের অনুসারী। এ জন্য তাকে জিজ্ঞাসাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।' তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলাম বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিনে এ ধরনের ঘটনা ন্যক্কারজনক। ম্যুরাল বিকৃতকারীর বিরুদ্ধে মামলা করা হবে।' তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার জানান, বৃহস্পতিবার বিকালে স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে জাতির পিতার জন্মদিন উদযাপন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা দেখেন বঙ্গবন্ধুর ম্যুরালের ছবিতে মাহফিলের পোস্টার লাগিয়ে বিকৃতি ও অবমাননা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি ওসিকে জানানো হয়। তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরালে বঙ্গবন্ধুর ছবির ওপরে মাহফিলের পোস্টার সাঁটানোর অভিযোগে আয়োজক কমিটির সদস্য রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
6
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে এক তুর্কি নাগরিককে হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টায় তুর্কি এয়ারলাইন্সে আকসি আলতে (৩২) নামে ওই ব্যক্তি ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে বেলা আড়াইটার দিকে। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এবং তার রক্তের নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরের পরীক্ষাগারে।
6
করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটা দাপট দেখানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে। এই ধরনের কারণে দেশটিতে বাড়তে শুরু করেছে করোনার রোগী। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।৬ জুলাই পর্যন্ত হিসাবে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে ১৩ হাজার ৮৫৯ জন করোনার রোগী শনাক্ত করা হয়েছে। যেখানে দেখা গেছে গত দুই সপ্তাহের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনা রোগী ২১ শতাংশের বেশি বেড়েছে।সিডিসির পক্ষ থেকে বলা হয়েছে, ৩ জুলাই পর্যন্ত নতুন শনাক্ত হওয়া করোনার রোগীদের ৫২ শতাংশের দেহে ডেলটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।বিশ্বে সবচেয়ে বেশি ভ্যাকসিন মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটিতে প্রায় ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ভ্যাকসিন পেয়েছেন। গত এপ্রিল থেকেই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কম ছিল।মার্কিন সংবাদমাধ্যম দ্য কানসাস সিটি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিসৌরির স্প্রিংফিল্ডের একটি হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ায় ভেন্টিলেটরের সংকট দেখা দিয়েছে। হাসপাতালটিতে গত সোমবার পর্যন্ত ২১৩ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত শুক্রবার ওই হাসপাতালে ১৬৮ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত ২৪ মে ওই হাসপাতালে ৩১ জন করোনার রোগী ভর্তি ছিলেন।বার্তা সংস্থা এএফপিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ আমেশ আদালজা বলেন, 'আমরা সম্ভবত যুক্তরাষ্ট্রে দুটি ভিন্ন করোনা পরিস্থিতি দেখতে যাচ্ছি। যেখানে কম মানুষ ভ্যাকসিন নিয়েছেন, সেখানে বেশি সমস্যা হবে। আর যেখানকার মানুষজন বেশি ভ্যাকসিন নিয়েছেন, সেখানে এটি সাধারণ ভাইরাস হিসেবেই গণ্য করা হবে।'করোনার সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৯০২ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৮৭৩ জন।
3
খুব দ্রুত করোনার প্রতিষেধক এসে পৌঁছাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অতিমারি নিয়ে যিনি লাগাতার বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছেন, তার দাবি কি আদৌ বিশ্বাসযোগ্য? নির্বাচনী বিতর্ক চলাকালীন এবার এমন প্রশ্নই তুললেন ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। তার জানান, ট্রাম্পের কথায় বিশ্বাস নেই তার। চিকিৎসকদের আশ্বাস পেলে তবেই প্রতিষেধক নেবেন। এর আগে, ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের বিতর্ক চরম বাদানুবাদে পরিণত হয়েছিল। এমনকি পরস্পরকে ব্যক্তিগত আক্রমণও করতে দেখা যায় তাদের। কোভিড সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের পোস্ট সরিয়ে নেয় ফেসবুক ও টুইটার। দেশের প্রেসিডেন্ট হয়ে তিনি এমন দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করেন কী ভাবে তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। সেই প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, 'চিকিৎসকদের আশ্বাস পেলে তবেই প্রতিষেধক নেব আমি। প্রতিষেধক নেওয়ার জন্য লাইনের সামনেই থাকব। কিন্তু শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কথায় প্রতিষেধক নিতে যাওয়ার প্রশ্নই ওঠে না।' জবাবে মাইক পেন্স বলেন, 'রেকর্ড সময়ে প্রতিষেধক এনে ফেলব আমরা। আগে কখনও কেউ যা শোনেননি, এক বছরেরও কম সময়ের মধ্যে প্রতিষেধক এনে ফেলব। পাঁচটি সংস্থার তৈরি সম্ভাব্য প্রতিষেধক এই মুহূর্তে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে। লাখ লাখ প্রতিষেধকের ডোজ তৈরি করছি আমরা। এ ভাবে মানুষের আত্মবিশ্বাস ভাঙবেন না। এ নিয়ে রাজনীতি করবেন না দয়া করে।' তবে মাইক পেন্সের এই দাবি উড়িয়ে দিয়েছেন সে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, আগামী বছরের শেষ দিকে যদিও বা আসতে পারে, কিন্তু তার আগে প্রতিষেধক এসে পৌঁছানোর কোনও সম্ভাবনা নেই। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ডিরেক্টর রবার্ট রেডফিল্ড জানান, ২০২১-এর মাঝামাঝি সময়ে প্রতিষেধক এলেও আসতে পারে। তার আগে কোনও সম্ভাবনা নেই। নোভেল করোনার প্রকোপে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত ২ লাখ ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫ লাখ। বিডি প্রতিদিন/আরাফাত
3
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে ১৫ দিনের লকডাউন। রোববার সকাল ৬টা থেকে আগামী ১৫ দিন অর্থাৎ ৩০ মে পর্যন্ত চলবে এই লকডাউন। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্যই ফের এমন কড়া বিধি-নিষেধ জারি করেছে পশ্চিমবঙ্গ প্রশাসন। শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন ব্যানার্জি সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগামী ১৫ দিন কেবল জরুরি পরিষেবায় ছাড় দেয়া হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, জরুরি পরিষেবার সাথে যুক্ত দফতরগুলি ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকছে এই ১৫ দিন। বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও। এটিএম পরিষেবা স্বাভাবিক থাকলে ব্যাংক সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে। মুদিখানা ও বাজার খোলা থাকবে শুধুমাত্র সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। আগেই লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। এ বার তার সাথে গণপরিবহনের অন্যান্য মাধ্যমও (বাস, মেট্রো, ফেরি পরিষেবা) সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। তবে জরুরি প্রয়োজনে রাস্তায় কিছু ট্যাক্সি এবং অটো চলাচলে ছাড় রয়েছে। পাশাপাশি রাত ৯টার পর জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বার হতেও পারবেন না ভোর ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি রাস্তায় বার হন তা হলে পুলিশ তাকে আটক করতে পারে। এমনকি তার বিরুদ্ধে মহামারি আইন অনুযায়ী ব্যবস্থাও নিতে পারে পুলিশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
3
পোশাক যে বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য, এ কথা আজ আর কারও অজানা নয়। কিন্তু আমরা কয়জন জানি যে রপ্তানিঝুড়িতে অল্প পরিচিত বা অপরিচিত অনেক পণ্যও আছে। এসব পণ্য থেকে রপ্তানি আয়ও কম নয়। একটা উদাহরণ দিলেই বিষয়টা আঁচ করা যাবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, বাংলাদেশ থেকে গত ২০১৮-১৯ অর্থবছরে ৭১৬ কোটি টাকার বাইসাইকেল রপ্তানি হয়েছে। মেঘনা গ্রুপ ও প্রাণ-আরএফএল গ্রুপসহ কয়েকটি বড় কারখানা রয়েছে সাইকেল উৎপাদনের। কিন্তু গত অর্থবছর টুপি রপ্তানি হয়েছে সাইকেলের দ্বিগুণেরও বেশি। এই অর্থবছরে ২০ কোটি ৬৫ লাখ ১০ হাজার ডলারের টুপি রপ্তানি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৭৫৫ কোটি টাকা। ঠিক এ রকম প্রধান রপ্তানি পণ্য পোশাকের পাশাপাশি দেশের আনাচকানাচে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে নানামুখী রপ্তানি পণ্যের ছোট ছোট কারখানা। কেউ দেশীয় কাঁচামাল দিয়ে, আবার কেউ বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে এসব কারখানা গড়ে তুলেছেন। কোনো কোনো পণ্যের রপ্তানির পরিমাণ খুব বেশি নয়, কোনো কোনো পণ্যের রপ্তানির পরিমাণ আবার বেশ ভালোই। কিছু পণ্য আছে বিশ্ববাজার খুব বড় নয়, আবার কিছু আছে অনেক বড় বাজার, তুলনায় বাংলাদেশ রপ্তানি করছে সামান্যই। কমবেশি যা-ই হোক না কেন, দিন যাচ্ছে আর রপ্তানির ঝুড়িটি বড় হচ্ছে বাংলাদেশের। এতে কর্মসংস্থান যেমন বাড়ছে, অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রাও। প্রতিবেশী দেশের পাশাপাশি ইউরোপ, আমেরিকা, আফ্রিকার দেশগুলোতেও যাচ্ছে বাংলাদেশের অপ্রচলিত পণ্য। ইপিবির তথ্য অনুযায়ী বিদায়ী অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪ হাজার ৫৩ কোটি ডলার বা ৩ লাখ ৪৪ হাজার ৫৪৭ কোটি ৮৪ হাজার টাকা। চলতি ২০১৯-২০ অর্থবছরের লক্ষ্যমাত্রা আরও বেশি ৪ হাজার ৫৫০ কোটি ডলার। গত অর্থবছরের মোট রপ্তানির ৮৪ শতাংশই পোশাক। দ্বিতীয় অবস্থানে রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য। এ খাতের আয় মোট রপ্তানির মাত্র ২ দশমিক ৫২ শতাংশ। শীর্ষ ১০ রপ্তানি খাতের মধ্যে আরও আছে পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষি ও কৃষিজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য, প্লাস্টিক পণ্য, মৎস্য, ওষুধ ও সিরামিক। তাহলে অপ্রচলিত পণ্য থেকে বাংলাদেশের রপ্তানি আয় কত। ইপিবির কাছে এর আলাদা কোনো হিসাব নেই। এ নিয়ে দপ্তরটির ভালো কোনো গবেষণাও নেই। তবে গত অর্থবছরের রপ্তানি আয়ের হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, অপ্রচলিত পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকার সমান। ইপিবির ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন বলেন, 'খুবই ভালো দিক যে দেশের আনাচকানাচে অনেক রপ্তানিমুখী পণ্য উৎপাদিত হচ্ছে, যেগুলো আবার বিদেশেও রপ্তানি হচ্ছে। যদি কোনো পণ্যের রপ্তানি সম্ভাবনা দেখা যায়, ইপিবি সেই পণ্যের জন্য গবেষণা করে, নানা সহযোগিতার হাতও বাড়ায়। যেমন রপ্তানিমুখী জাহাজশিল্পের জন্য ইপিবি গবেষণা করেছে।' সাইকেলের চেয়েও টুপি রপ্তানির পরিমাণ বেশি হওয়ার চিত্রটিকে বিশ্বাসযোগ্য মন্তব্য করে ফাতিমা ইয়াসমিন বলেন, 'দেশে অনেক ধরনের টুপি উৎপাদন হয়। চলতি অর্থবছরে টুপি রপ্তানির পরিমাণ ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই আমরা আশা করছি।' পণ্য ও রপ্তানিচিত্র অপ্রচলিত পণ্যের মধ্যেও কিছু আবার এরই মধ্যে পরিচিত হয়ে গেছে। যেমন আসবাব, বাইসাইকেল, জাহাজ ইত্যাদি। আলু, হস্তশিল্প, কাঁকড়া ও কুঁচিয়া ইত্যাদি পণ্যও রপ্তানি হয় বলে অনেকেই জানেন। কিন্তু মানুষ খুব বেশি জানেন না, এমন অপ্রচলিত পণ্যের তালিকাটিই বড়। এগুলো হচ্ছে পরচুলা, গরুর নাড়িভুঁড়ি, চারকোল, টুপি, মাছ ধরার বড়শি, মশারি, শুকনা খাবার, পাঁপড়, হাঁসের পালকের তৈরি পণ্য, লুঙ্গি, কাজুবাদাম, চশমার ফ্রেম, কৃত্রিম ফুল, গলফ শাফট, খেলনা, আগর, ছাতার লাঠি, শাকসবজির বীজ, নারিকেলের ছোবড়া ও খোল দিয়ে তৈরি পণ্য, ব্লেড, ইত্যাদি। এ ধরনের ১০০-এর বেশি পণ্য রপ্তানি হয়। এর মধ্যে বেশ কিছু পণ্য রপ্তানির বিপরীতে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ভর্তুকিও দিয়ে থাকে সরকার। একদম অপরিচিত পণ্যও রয়েছে এ তালিকায়। যেমন শরীর থেকে রক্ত নেওয়ার পাইপ (ব্লাড টিউবিং সেট), অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট (এপিআই), সি আর কয়েল, তামার তার ইত্যাদি। এসব পণ্যের কারখানা সাধারণত বড় হয়, বিনিয়োগও একটু বেশি। তালিকার অন্য কারখানাগুলো ছোট ছোট। আবার এমন পণ্যও রয়েছে, যার একটিমাত্র কারখানা রয়েছে দেশে। ইপিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজুবাদাম আমদানি করে আবার রপ্তানিও করে বাংলাদেশ। মাঝে প্রক্রিয়াজাত করার পর কিছুটা মূল্য সংযোজিত হয়। রেশম, রাবার, ফেলে দেওয়া কাপড় থেকে তৈরি পণ্য, ভবন নির্মাণসামগ্রী, সিরামিক পণ্য, গ্লাস, তোয়ালে ইত্যাদিও রপ্তানি করা হয়। মসলা আমদানিকারক বাংলাদেশ আবার মসলা রপ্তানিকারকও। বাংলাদেশ থেকে রপ্তানি হয় উল্লেখ করার মতো প্রসাধনপণ্যও। আবার গত অর্থবছরে ৪ কোটি ২৯ লাখ ৩০ হাজার ডলারের কাঁকড়া রপ্তানি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৬৫ কোটি টাকার সমান। এ ছাড়া রপ্তানি হয়েছে ৩ কোটি ৭৬ লাখ ডলারের তামার তার, ১ কোটি ১৬ লাখ ডলারের গলফ খেলার স্টিক, ৫৪ লাখ ডলারের কৃত্রিম ফুল। রপ্তানির পূর্ণাঙ্গ চিত্র ইপিবিতে পাওয়া যায় না। এখনো ম্যানুয়েল পদ্ধতিতে পরিচালিত হয় বলে রপ্তানিকারকদের কোনো তালিকাও নেই দপ্তরটির কাছে। রপ্তানি ও রপ্তানিকারকদের বিশদ তথ্য রয়েছে বরং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর), যে তথ্য আবার সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বহু বছর ধরেই রপ্তানি বহুমুখীকরণের কথা বলা হচ্ছে। কিন্তু এর জন্য যথেষ্ট কাজ নেই সরকারের। প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গিও এমনকি খাতভিত্তিক। করণীয় কী তাহলে, এমন প্রশ্নের জবাবে গোলাম মোয়াজ্জেম বলেন, বৈশ্বিক একটি গবেষণায় উঠে আসে যে অপ্রচলিত পণ্যের ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকে থাকার গড় বয়স এক বছর, তবে বাংলাদেশে তা ১ বছর ৮ মাস। সে হিসাবে ভালো। আমার পরামর্শ হচ্ছে, সনাতনী রপ্তানি সহায়তা থেকে বের হয়ে উদ্যোক্তাকেন্দ্রিক সহায়তা দিতে হবে। কারণ, এই উদ্যোক্তাদের কারখানাগুলো ক্ষুদ্র খাত হিসেবেও স্বীকৃতি পায়নি। আবার নীতিনির্ধারকদের সঙ্গে দেনদরবার করার সক্ষমতাও তাদের থাকে না। আরও পড়ুন :সুই-সুতার ফোঁড়ে জীবনের জয়গানগরুর নাড়িভুঁড়ি রপ্তানি: চট্টগ্রামের ইলিয়াছের জেদের জয়ফেলে দেওয়া চুলও রপ্তানি হয়মোগল আমল থেকেই আগরের গ্রামব্যতিক্রমী চিন্তা থেকেই মশারির কারখানা
0
নাটোরে শরীফ হোসেন (১৭) নামে এক অপহৃত যুবককে উদ্ধার করেছে র্যাব। এ সময় আট অপহরণকারীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে শহরের বঙ্গজল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, আমিনুল ইসলাম, ইমরান আলী, সজল দাস,আরিফ হোসেন, অন্তর ব্যাপারী, জনি,শওকত হোসেন ও আবু। র্যাব-৫ নাটোর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শরীফ হোসেনকে অপহরণ করে শহরের বঙ্গজল এলাকার মহারাজা হাইস্কুলের পাশে বাগানবাড়ি এলাকায় আটকে রাখা হয়। পরে মুক্তিপণ হিসাবে তার পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। পরে তার স্বজনরা র্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর র্যাব সদস্যরা অভিযান চালিয়ে শরীফকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত আটজনকে গ্রেফতার করে। তিনি আরও জানান, এসময় তাদের কাছে দুই হাসুয়া, দুটি চাকু, চারটি লোহার রড, দুটি মোটরসাইকেল, ৯টি মোবাইল সেট, ৬ বোতল ফেনসিডিল, ২৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে এই ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়।
6
টাঙ্গাইলের নাগরপুরে লালভানু (৫৮) নামের এক নারী নৃশংসভাবে খুন হয়েছেন। শনিবার সকালে অজ্ঞাতনামা ঘাতক নিজ বাড়িতে তাকে পিটিয়ে হত্যা করে রান্না ঘরের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। উপজেলা সদরের দুয়াজানী গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত লালবানু ওই গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী। দিনের আলোতে নিজ বাড়িতে ওই নারীকে পিটিয়ে হত্যার পর ঘাতকরা কি ভাবে পালিয়েছে তা নিয়ে এলাকায় জোর গুঞ্জন চলছে। এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাগরপুর থানার অফিসার ইর্নচাজ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, মৃতের রক্তাক্ত লাশ উদ্বার করা হয়েছে। ওই পরিবারের ছেলে ও ছেলের বৌসহ আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। নিহত লালভানুর স্বামী বাবুল মিয়া বলেন, আমি রাতযাপন করে সকালে জমিতে সেচ দেওয়ার জন্য সার নিয়ে চলে যাই। আনুমানিক ৮টার দিকে হত্যাকণ্ডের সংবাদ পাই। দ্রুত বাড়ীতে এসে রান্না ঘরের সামনে আমার স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ পরে থাকতে দেখি। এ দিকে এ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পারিবারিক কোলহের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। এ ব্যপারে নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে। বিডি প্রতিদিন/হিমেল
6
শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন কোতোয়াল। নির্বাচনে দলীয় প্রার্থী হতে নানাভাবে কেন্দ্রের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন তিনি। ইতোমধ্যে মনোনয়নের জানান দিতে তার সমর্থক নেতাকর্মীরা প্রচার প্রচারণা শুরু করেছেন। মোহাম্মদ আমিন কোতোয়াল ১৯৬৬ সনের ১১ ডিসেম্বর শরীয়তপুর শহরের পালং গ্রামে সম্ভ্রান্ত কোতোয়াল পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আ. আজিজ কোতোয়াল আর মাতা সখিনা খাতুন। মোহাম্মদ নুরুল আমিন কোতোয়াল ১৯৮১ সনে পালং উচ্চ বিদ্যালয় শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক হিসেবে ছাত্রলীগের রাজনীতিতে যুক্তহন। এরপর ১৯৮৪-৮৫ সনে শরীয়তপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৭-১৯৯০ সনের ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকার ডেমরা থানার সদস্য সচিবের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯২-১৯৯৩ সনে শরীয়তপুর সরকারী কলেজ ছাত্র-ছাত্রী সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হন। ১৯৯১-১৯৯৬ পর্যন্ত শরীয়তপুর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। গত পৌরসভা নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন চেয়ে ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে নির্বাচনে অংশ গ্রহণ করেননি। মোহাম্মদ নুরুল আমিন কোতোয়াল জানান, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বর্পূণ দায়িত্বপাল করেছি। কখনো কোন লোভ-লালসা বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যূত করতে পারেনি। আওয়ামী লীগের দু:সময়ে আমরা বঙ্গবন্ধু কণ্যা, দেশরত শেখ হাসিনার নেতৃত্বে জীবনের ঝুকি নিয়ে অত্যাচার অবিচার জুলুম নির্যাতন সহ্য করে দলকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছি। চারদলীয় জোট সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ১৯টি মামলায় আসামি হয়েছে। দুইবার কারাবরণ করেছি। ১৫ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছি। তিনি আরো জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। গ্রামের মানুষের কাছে শহরের সকল সুযোগ সুবিধা পৌছে দিতে কাজ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার সরকার। এ সুযোগে পিছিয়ে পড়া শরীযতপুর পৌরসভাকেও একটি আধুনিক ও ডিজিটাল উন্নত নাগরিক সুবিধা সম্বলিত পৌর সভায় রুপ দিতে আমি মেয়র হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজী মুক্ত, আধুনিক, পরিস্কার পরিচ্ছন্ন একটি মডেল পৌরসভা হিসেবে শরীয়তপুর পৌরসভাকে গড়ে তুলতে চাই। আমি মনোনয়ন পেলে বিপুর ভোটে বিজয়ী হবো। এবং অবহেলিত শরীয়তপুরকে একটি শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠা করবো। দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী শরীয়তপুর পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
6
কোটা সংষ্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে যেসব তরুণেরা সম্পৃক্ত ছিল তাদের জন্য সামনের দিনগুলোতে উজ্জল ভবিষ্যত অপেক্ষা করছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই জনগণ আন্দোলনের মাধ্যমে সফল হবে।গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের ৮৩তম জন্মদিন উপলক্ষে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সকালে দলটির কেন্দ্রীয় কমিটির সভায় শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে।ড. কামাল হোসেন বলেন, দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে সফল হবে। কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে যেসব তরুণেরা সম্পৃক্ত ছিল, তাদের জন্য সামনের দিনগুলোতে উজ্জল ভবিষ্যত অপেক্ষা করছে। আমরা স্বাধীনতার ৫০ বর্ষপূর্তির আগেই সফল হব। দেশ আরও এগিয়ে যাবে। তিনি গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। গণফোরামে নতুন যোগ দেওয়া নেতাদের নাম উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, তাঁরা প্রত্যেকেই বিশিষ্ট ব্যক্তি। তাঁরা নিজ নিজ জায়গায় বিখ্যাত এবং গ্রহণযোগ্য। এর আগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ড. কামাল হোসেনেকে তাঁর ৮৩তম জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতা-কর্মীরা। এরপর দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ড. কামাল হোসেন। এ সময় গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
9
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম শরিফের শারীরিক অবস্থা সঙ্কটজনক। গতকাল রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এবং তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটছে বলে তার পরিবার সূত্রে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই ৬৮ বছরের কুলসুম গলার ক্যান্সারে ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল লন্ডনের একটি হাসপাতালে। বুধবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি করে তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। এবং গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুলসুমকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে হাসপাতাল সূত্রে খবর। শুক্রবারই ইসলামাবাদ থেকে মেয়ে মরিয়মকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড়ে যান শরিফ। এক ট্যুইট বার্তায় মা'য়ের জন্য উদ্বেগ প্রকাশ করে মরিয়ম জানিয়েছেন, মা আচমকা হৃদরোগে আক্রান্ত পড়েছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। ছেলে হুসেন নওয়াজও দেশবাসীর কাছে মায়ের দ্রুত আরোগ্য কামনার আর্জি রেখেছেন।
3
টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিম আড়িয়লে পথচারীর ভোগান্তি কমাতে ব্রিজের অ্যাপ্রোচ ও ভাঙা রাস্তা নিজ উদ্যোগে মেরামত করেছেন গ্রামের যুবকেরা। আড়িয়ল-বালিগাঁও সড়কটি আগে থেকেই জরাজীর্ণ ছিল। এবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। এতে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।গতকাল বুধবার আড়িয়ল-বালিগাঁও সড়কে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে গর্ত হয়ে চলার অনুপযোগী হয়ে আছে। গত তিন দিনের টানা বৃষ্টিতে ভাঙা জায়গা থেকে মাটি সরে গেছে। কিছু স্বেচ্ছাসেবী যুবক তাঁদের নিজ উদ্যোগে সেতুর জরাজীর্ণ অ্যাপ্রোচ মেরামত করছেন। সড়কের ভাঙা গর্তগুলোতে মাটি দিয়ে সমান করে দেওয়া হচ্ছে।স্বেচ্ছাসেবী কাঞ্চন শেখ বলেন, 'আমরা এই সড়কে চলাচল করি। সড়কটির রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব। বৃষ্টিতে সড়কের অনেক স্থানে বড় গর্ত হয়ে আছে এবং ব্রিজের গোড়ার মাটি সরে গিয়ে গাড়ি উঠতে পারছে না। তাই এলাকার সবাই মিলে সড়কের কিছু ভাঙা স্থান মেরামত করছি।''নিরাপদ সড়ক চাই'র (নিসচা) কেন্দ্রীয় কমিটির সদস্য অনিক শেখ বলেন, 'আড়িয়ল-বালিগাঁও সড়কটিতে তিনটি কালভার্ট ও ব্রিজ রয়েছে, প্রত্যেকটির অ্যাপ্রোচ বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের কিছু জায়গা ভেঙে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। উপজেলার আড়িয়ল-বালিগাঁও তিন কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে মরণফাঁদ হয়ে আছে। এসব ভাঙা স্থান মেরামত করা জরুরি।'স্বেচ্ছাসেবী হিসেবে এ কাজ করেছেন মো. মোকাজ্জল, শরিফ, ইকবল ছৈয়াল, রায়হান, প্রদীপ, রাজুসহ আরও অনেকে।
6
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দিয়েছেন। আইজিপি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালালে কঠোর ব্যবস্থা নিতে হবে। সভায় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী, মো. মহসিন হোসেন ও আবদুস সালাম এবং এসবি প্রধান মীর শহীদুল ইসলাম ও সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
6
লেগ স্পিনে সামিউল হক সিয়ামের বেশ কৌশলী বোলিং করার দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বোলিংয়ে সবাই প্রশংসা করছেন। সে স্থান পেয়েছে কুড়িগ্রাম জেলা অনূর্ধ্ব-১৪ দলে। কিন্তু তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাড়িয়েছে পরিবারের আর্থিক অসচ্ছলতা।সিয়াম ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের দেলোয়ার হোসেন দুলুর ছেলে। সে ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ছে।কুড়িগ্রাম জেলা অনূর্ধ্ব-১৪ দলে সুযোগ পেলেও সিয়াম অর্থাভাবে জেলা স্টেডিয়াম গিয়ে অনুশীলন করতে পারছে না। তার বাড়ি থেকে স্টেডিয়াম থেকে ৪০ কিলোমিটার দূরে। তাই স্থানীয় মাঠেই অনুশীলন চালিয়ে যাচ্ছে। ভালো কোচের তত্ত্বাবধানে উন্নত প্রশিক্ষণ দেওয়া হলে সিয়াম ভালো কিছু করতে পারত বলে আশা সবারই।ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে সিয়ামের অনুশীলনে গিয়ে দেখা যায়, ডানহাতের কবজির মোচড় দিয়ে করা লেগ স্পিন বল পিচের লেগ/অন সাইডে পড়ে চোখের পলকে অফ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলের ঘূর্ণি দেখে চোখ ফেরানো মুশকিল। অধিকাংশ সময় বল পিচে পড়ার পর বাঁক খেয়ে অফ সাইডের স্ট্যাম্প উপড়ে ফেলছে।সিয়াম জানায়, সাত বছর বয়সে সে ক্রিকেট খেলা শুরু করে। শেন ওয়ার্ন, রাশিদ খানের বোলিং দেখে লেগ স্পিনের প্রতি আগ্রহ জন্মে। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলে বাংলাদেশের বিশ্বকাপ জয়ী দলের অংশ হতে চায়।সিয়ামের লেগ স্পিন বলে ব্যাটিং প্র্যাকটিস করা কয়েকজন বলেন, সিয়াম খুব ভালো লেগ স্পিন বোলিং করে। ওই বল খেলতে বেশ বেগ পেতে হয়। ভালো কোচের অধীনে প্রশিক্ষণ নিলে সিয়াম অনেক বড় লেগ স্পিনার হবে।সিয়ামের বাবা দেলোয়ার হোসেন দুলু বলেন, 'ক্রিকেটের প্রতি সিয়ামের আগ্রহ ছোট বেলা থেকেই। আর্থিক অসচ্ছলতা কারণে উন্নত প্রশিক্ষণের জন্য কোথাও পাঠাতে পারি নাই। জেলার অনূর্ধ্ব-১৪ দলে জায়গা হলেও টাকার অভাবে সেখানেও নিয়মিত পাঠাতে পারি না। জায়গা জমি তেমন না থাকায় স্ত্রী ও তিন সন্তান সহ ভূরুঙ্গামারীর বাগভান্ডার গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করছি।'কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান বলেন, 'পারিবারিক অসচ্ছলতা ও দূরত্বের কারণে জেলা স্টেডিয়ামে এসে নিয়মিত অনুশীলন করা সিয়ামের জন্য বেশ কষ্টকর। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে থাকার ব্যবস্থা ও ক্রীড়া সামগ্রী দিয়ে সহযোগিতা করা হবে।'কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার কোচ বিজন কুমার দাস বলেন, 'সিয়ামের বোলিং প্রতিভা দেখে বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৪ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।'
6
'এসো ওড়াই ঘুড়ি বাংলার ঐতিহ্য লালন করি'-এই স্লোগানে পুরান ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন 'মাঞ্জা' নানা আয়োজনে এবারের সাকরাইন উৎসব পালন করেছে। ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে মাঞ্জা বিভিন্ন রকম পিঠা, কাচ্চি বিরিয়ানি, ফুচকা, চটপটি ভাজা-পোড়াসহ ঐতিহ্যবাহী খাবার আয়োজন করে। বৃহস্পতিবার বিকাল থেকে বাড়ির ছাদে ছাদে নতুন আঙ্গিকে শুরু হয় বারবিকিউ। সন্ধ্যার পর ফানুসসহ চোখ ধাঁধানো হরেক রকমের আতশবাজির মধ্যদিয়ে এই উৎসব আরো বেশি জমকালো করে তোলে সংগঠনটি। তবে করোনাকালীন চলমান সময়টি মাথায় রেখে এসব আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। চারশ' বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকায় যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তি বা শীতের আমেজকে বাড়তি মাত্রা দিতে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে এই উৎসব উদযাপন হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এইবার স্বেচ্ছাসেবী সংগঠন মাঞ্জা এই উদ্যোগ নেয়। এদিকে দেশে কোভিড-১৯ শুরুর পর থেকেই মাঞ্জা অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। করোনায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সংগঠনটি সাকরাইন উৎসবের মধ্যেই কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করে।
6
পাঁচ বছর ধরে গণমাধ্যমগুলো খবর করেছে আর তাঁরা অস্বীকার করেছেন। বলছি বলিউড অভিনেতা উদয় চোপড়া ও নার্গিস ফাখরির কথা। ভাঙা রেকর্ডের মতো একই গৎ বাজিয়েছেন তাঁরা, 'আমরা কেবলই বন্ধু।' অবশেষে নার্গিস স্বীকার করলেন, 'হ্যাঁ, প্রেম আমরা করছি।' সত্যি বলতে কি, উদয়-নার্গিসকে নিয়ে গুঞ্জন যখন একটু কমে এসেছিল, ঠিক তখনই এক সাক্ষাৎকারে নার্গিস বলেন, 'উদয় হচ্ছে ভারতে আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ। পাঁচ বছর ধরে আমরা প্রেম করছি।' কথাটা স্বীকার করতে এত দিন লেগে গেল কেন? নার্গিস বলেন, 'সবাই আমাকে বলেছিল, প্রেম নিয়ে যেন চুপচাপ থাকি। কিন্তু সেটা ছিল ভুল। আমার তো উঁচু জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে সবাইকে বলা উচিত ছিল, চমৎকার হৃদয়ের একজন মানুষের সঙ্গে আমি আছি।' সম্পর্কের ব্যাপারটা নিজেদের মধ্যে রাখা প্রসঙ্গে তিনি বলেন, 'ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া একটা ভুয়া জায়গা, এখানকার বাসিন্দারা জানেন না, সত্য আসলে কী! পর্দার আড়ালের খারাপ মানুষগুলোকে এখানে আইডল বানিয়ে ফেলা হয়।' ২০১৬ সালে উদয় চোপড়া ও নার্গিস ফাখরিকে নিয়ে প্রায়ই যখন নানা রকম খবর প্রকাশিত হচ্ছিল, তখন টুইটারে একটা বিবৃতি দিয়েছিলেন উদয়। তিনি লিখেছিলেন, 'আমি ও নার্গিস ভালো বন্ধু। আমাদের নিয়ে যা ছড়াচ্ছে, সেসবের কোনো ভিত্তি নেই।' এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমরা যাস্ট ফ্রেন্ড।' ২০১৬ সালেই হঠাৎ খবর রটে যায়, উদয়-নার্গিসের বিচ্ছেদ হয়ে গেছে। সেই শোক কাটাতে হাউসফুল থ্রি ছবির প্রচারণা বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন নার্গিস। পরে তাঁর এক মুখপাত্র জানিয়েছিলেন, নার্গিস আসলে কর্মক্লান্ত। একটু বিশ্রাম নিতে গেছেন। পরের বছর ছড়াল, মুম্বাইয়ে এক বাড়িতে সংসার পেতেছেন উদয়-নার্গিস। শিগগির বিয়ের কার্ড ছাপা হবে। আবারও মুখপাত্র জানালেন, স্নুপ ডগের সঙ্গে একটা কাজের ব্যাপারে আলোচনা করতেই মুম্বাইয়ে ছিলেন নার্গিস। ২০১১ সালে রকস্টার ছবির মাধ্যমে নার্গিসের বলিউডে অভিষেক। ম্যায় তেরা হিরো, মাদ্রাজ ক্যাফে, হাউসফুল থ্রি, ডিশুম ও ব্যাঞ্জো তাঁকে পরিচিতি এনে দেয়।
2
কখনো কখনো ব্যক্তিগত কাজের চাপে আশপাশে ঘটে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও কেমনভাবে যেন চোখ এড়িয়ে যায়। এভাবেই চাকরিতে প্রবেশ করার পরীক্ষাসংক্রান্ত জটিলতা নিয়ে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম নামের একটি প্ল্যাটফর্মের আন্দোলন ঘিরে যে ন্যক্কারজনক ঘটনা ঘটে গেছে, তা আমার নজরে আসেনি। দুই দিন আগে আন্দোলনকারী একজন আমাকে ফোন করে বলেন যে একটি বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতে চান। আমি ঢাকার বাইরে থাকার কারণে দুই দিন পরে তাঁদের আমার সঙ্গে দেখা করতে বলি। তাঁদের কাছে ফোনে শুনেছিলাম আন্দোলনরত অবস্থায় তাঁরা নানা রকম হেনস্তার শিকার হচ্ছেন। তাই তাঁরা আমার সঙ্গে দেখা করে তাঁদের অবস্থার কথা তুলে ধরতে চেয়েছেন। সাক্ষাতে তাঁদের কাছে জানতে পেলাম দীর্ঘদিন ধরে এই বেকার মানুষগুলো দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়ার জন্য। তাঁদের ভাষ্য অনুযায়ী, কোভিডের ভয়াল থাবা অন্য সব সেক্টরের মানুষের মতো তাঁদেরও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কারণ, বিগত ২০২০ সালের মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় সব সরকারি চাকরির সার্কুলার ও একই সঙ্গে নিয়োগপ্রক্রিয়া। করোনা পরিস্থিতির জন্য গত দেড় বছরে হাতে গোনা কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি, যার অধিকাংশই আবার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য প্রকাশিত হয়েছে এবং ৪৩তম বিসিএস প্রিলিমিনারির মতো কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত সেপ্টেম্বর অবধি। ফলে দেখা গেছে, এই প্রজন্মের উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীরা তাঁদের জীবনের প্রায় দুই বছর হারিয়ে ফেলেছেন কোথাও চাকরিতে প্রবেশের পরীক্ষা দেওয়ার সুযোগ না পাওয়া অবস্থায়। এর সঙ্গে অবধারিত অনুষঙ্গ হিসেবে আছে দুর্নীতি আর প্রশ্নপত্র ফাঁসের উপদ্রব। এই যুবকদের মতে, একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষা এবং সম্মিলিত গুচ্ছের ভিত্তিতে নিয়োগ পরীক্ষা গ্রহণ করার বিধান থাকায় তাঁরা কয়েকটি সেক্টরে তাঁদের ভাগ্য পরীক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই প্রেক্ষাপটে তাঁরা সব চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো, নিয়োগ-দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁস, প্রচলিত নিয়োগ পরীক্ষার বিধান পরিবর্তন করার দাবি নিয়ে আন্দোলন করেছেন। তাঁরা বিভিন্ন সময় গণমাধ্যমগুলোতে এসব বিষয়ে তাঁদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিশদ বিবরণ দিয়েছেন, সংবাদ সম্মেলন করে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। দেশের শীর্ষ তালিকার সম্মানিত ব্যক্তিদের কাছে তাঁদের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। মন্ত্রী পর্যায় থেকে অন্যান্য নির্বাচিত প্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে দেখা করেছেন। এমনকি যুবলীগ-ছাত্রলীগের নেতাদের কাছেও তাঁরা আবেদন জানিয়েছেন। তাঁরা কেউ কোনো গঠনমূলক কথা তো দূরের কথা, কোনো আশ্বাসবাণীও শোনাননি। তাঁদের কারও কারও পরামর্শ 'আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন'। আমার প্রশ্ন, তাহলে অন্যরা বিভিন্ন অবস্থানে ক্ষমতা নিয়ে বসে আছেন কেন? তা ছাড়া সাধারণ নাগরিকের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো কি মুখের কথা? যাঁরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাঁরা এই চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগপ্রার্থীদের ছোট একটি দল। তাঁদের কাছ থেকে জানতে পেলাম তাঁরা বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। মূলত মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাঁরা ২০২০ সাল থেকে অপেক্ষা করে আছেন পরীক্ষা দিয়ে যোগ্য প্রমাণিত হলে তাঁদের চাকরিজীবন শুরু করবেন। জীবনযাপনের বাস্তবতায় তাঁরা টিউশনি বা অন্যান্য ছোটখাটো পেশার ফাঁকে ফাঁকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে স্থায়ী চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোভিড অতিমারির কারণে কর্তৃপক্ষের দিক থেকে নিয়োগ বন্ধ অথবা সীমিত করার কারণে নির্ধারিত বয়সসীমা ও চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, এমন যুবকের সংখ্যা প্রায় দুই লাখ। যেখানে জনসংখ্যার অনুপাতে যুবা বয়সের জনগোষ্ঠীর সুবিধা নিয়ে আমরা এত আশাবাদী, সেখানে তাঁদের বিশাল এক অংশকে তঁাদের পছন্দমতো কর্মক্ষেত্রে 'ক্যারিয়ার' গড়ে তোলার প্রাথমিক সুযোগটাই হরণ করে নেওয়া যুক্তিসংগত হতে পারে কি? তাঁদের যে পরীক্ষা দেওয়ার বয়সসীমা পার হয়ে গেছে, সেটা তো তাঁদের কোনো দোষে নয়, তাঁদের কোনো গাফিলতিতে নয়। বিশেষ বাস্তবতায় তাঁদের চাকরিতে প্রবেশের পরীক্ষা দেওয়ার সুযোগ, যেটা তাঁদের অধিকারও বটে, সেটা রাষ্ট্রই তাঁদের দিতে ব্যর্থ হয়েছে। এখন রাষ্ট্রেরই এটা নৈতিক দায়িত্ব, যাতে এই সুযোগ ও অধিকার ফিরে পায়, সেটা নিশ্চিত করা। এসব দাবির সঙ্গে সবাই একমত না-ও হতে পারেন, সরকারের কাছে সবটা গ্রহণযোগ্য না-ও হতে পারে। কিন্তু তার মানে তো এই নয় যে দমনমূলক পন্থায় তা নস্যাৎ করে দেওয়া যায়। আলোচনার মাধ্যমে যতটা সম্ভব এই অধিকার ও সুযোগ তো তাঁদের দিতেই হবে। একটা সময়ে এই যুবগোষ্ঠী যখন তাঁদের উপরিউক্ত দাবিদাওয়া নিয়ে নানা কর্তৃপক্ষ ও নেতাদের কাছে ধরনা দিতে দিতে অসফল হয়ে রাস্তার আন্দোলনে নামতে বাধ্য হন, তখন তাঁরা পুলিশি নির্যাতনের শিকার হন। অথচ কর্তৃপক্ষেরই কেউ কেউ তঁাদের বলেছেন যে এই বিষয়ের পক্ষে যে জনমত আছে, সেটা দেখাতে হবে। তারই পরিপ্রেক্ষিতে যখন চাকরিপ্রত্যাশী যুবগোষ্ঠীর ব্যানারে তাঁরা মানববন্ধনের মতো অত্যন্ত নিরীহ, শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন, তখন থেকেই তঁাদের ওপর পুলিশ চড়াও হতে থাকে। তাঁদের কাউকে কাউকে গ্রেপ্তারও করে। গত বছরের ডিসেম্বর এবং এ বছরের জানুয়ারিতে তঁাদের ওপর যে ধরনের পুলিশি হামলা চালানো হয়, তা একটা গণতান্ত্রিক সরকার বলে দাবিদারদের শাসনামলের জন্য রীতিমতো লজ্জাজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই যুবগোষ্ঠীর কয়েকজন নারী সদস্য আমাকে বলেছেন যে পুলিশ নারী ও পুরুষ উভয়েই-তাঁদের এমনভাবে লাঠিপেটা এবং আঘাত করেন, যা চরম অত্যাচারী বাহিনীকেও হার মানায়। নিজের দেশের পুলিশের হাতে এমনভাবে নিগৃহীত হওয়ার কথা দুঃস্বপ্নেও ভাবা যায় না। ভাবতে অবাক লাগে এই পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীরই অংশ, যারা একাত্তরের ২৫ মার্চ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ধরে রাখতে লড়াই করেছিল একটি সাম্য, সামাজিক ন্যায়বিচার আর মানবিক মর্যাদার দেশ পাওয়া আর গড়ার জন্য। আজ ৫০ বছর পরও সেই দিনটির কথা মনে হলে বুকের ভেতরটা কেঁপে ওঠে, চোখ সজল হয়। পূর্বসূরিদের আত্মত্যাগের কোনো বোধই কি আমাদের পুলিশ বাহিনীর নীতিনির্ধারক আর নির্দেশকদের স্পর্শ করে না? তাহলে তারা নিজের দেশের নিরীহ, নিরস্ত্র মানুষ, যঁারা তাঁদের অধিকার আদায়ের জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছেন, তঁাদের সঙ্গে এমন আচরণ করে কীভাবে? নারীদের শরীরে অমানবিক আক্রমণ চালায় কীভাবে? শুধু তো তা-ই নয়, আন্দোলনকারীদের মানববন্ধনের ঘোষণার পরিপ্রেক্ষিতে এক থানা থেকে ওসির পরিচয়ে হুমকি পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করে না যে তাঁরা কোনো কর্মসূচি নিলে পুলিশ বলপ্রয়োগ করবে! একটা সভ্য সমাজে নাগরিকদের ওপর পুলিশের বলপ্রয়োগ এতই সোজা! এত ঔদ্ধত্যের সঙ্গে তার হুমকি দেওয়া সাজে? এখানেই শেষ নয়। আন্দোলনকারী যুবগোষ্ঠী, আগেই উল্লেখ করেছি, সময়ে-সময়ে নীতিনির্ধারকদের সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানানোর চেষ্টা অব্যাহত রেখেছেন আজ দেড় বছর ধরে। এরই ধারাবাহিকতায় তাঁরা জানুয়ারির ২৫ তারিখ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সরকারি বাসভবনে যান তাঁর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশায়। বাসভবনে ঢোকার আগে প্রথম চোটেই তাঁরা ধমক খান এতজন মিলে এসেছেন কেন। যাহোক, একপর্যায়ে তাঁদের মধ্য থেকে ১৫ জনকে প্রতিমন্ত্রী মহোদয়ের বাসভবনের অপেক্ষাকক্ষে বসতে বলা হয়। কিন্তু প্রতিমন্ত্রী মহোদয়ের সাক্ষাৎ তাঁদের ভাগ্যে জোটেনি। বরং অল্প কিছুক্ষণের মধ্যেই কয়েক গাড়ি পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাঁদের ওপর নির্যাতন চালায়। এ খবর আমাকে হতভম্ব করে দিয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী একজন জনপ্রতিনিধি এবং সেই অর্থে নাগরিকদের অভিভাবক। একই সঙ্গে তিনি সরকারের প্রতিনিধি এবং এ ক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক একজন সরকারি কর্মকর্তা। তাঁর বাসভবনে তাঁর দর্শনাপেক্ষী কয়েকজন নাগরিক, যাঁরা নিশ্চয়ই তাঁর অনুমতি নিয়েই সেখানে প্রবেশ করেছেন, তাঁদের পুলিশ এসে ধরে নিয়ে গেল-এ ধরনের ঘটনা ঘটা সম্ভব? আমরা সত্যি সত্যি বঙ্গবন্ধুর মতো একজন নেতার নেতৃত্বে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী দেশ, যে দেশে ক্ষমতাসীন আছেন তাঁরই প্রতিষ্ঠিত দল তাঁরই কন্যার নেতৃত্বে, সেই দেশেই বাস করি তো? সে দেশে এমন অনৈতিক, অন্যায় আচরণ করতে পারে শাসকগোষ্ঠী? নিগৃহীতদের যন্ত্রণাক্লিষ্ট আক্ষেপ, 'মাঠ থেকেও ধরে, ঘর থেকেও ধরে।' স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ৫০ বছর, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শের যে বাণী আমরা প্রতিনিয়ত শুনছি, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে দেশ পরিচালনার প্রতিজ্ঞা ও প্রত্যয় ঘোষণা করা হচ্ছে-সবকিছু এত মূল্যহীন তাঁর অনুসারীদের কাছেই এবং তাঁদের পরিচালিত রাষ্ট্রীয় বাহিনীর কাছে? তাহলে এত প্রতিজ্ঞা, এত প্রত্যয়, এত আদেশ-নির্দেশ কার মানার জন্য? 'আপনি আচরি পরেরে শিখাও' আপ্তবাক্যটি একেবারেই কি প্রাসঙ্গিকতা হারিয়েছে তাঁদের কাছে? তাই যদি সত্য হয়, মানুষ কার ওপর আস্থা রাখবে? সুলতানা কামাল সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী
8
চীনের উহান থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরা ৩১৪ জনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নার্সের শরীরে জ্বর থাকায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনাভাইরাস আক্রান্ত কিনা বিষয়টি নিশ্চিত না হলেও যেহেতু বিষয়টি স্পর্শকাতর তাই নার্সসহ দেশে ফেরা সবাই সার্বিক তত্ত্বাবধায়নে রাখা হয়েছে। এছাড়াও প্রত্যেকের নাম আলাদা করে তালিকাভুক্ত করা হয়েছে। প্রত্যেকেই যেন নিরাপদ থাকেন সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু করোনা ভাইরাসের লক্ষণ প্রকাশ পেতে ১৪ দিন সময় লাগে সেজন্য তাদের ১৪ দিন নিবিড় তত্ত্বাবধায়নে রাখা হবে। এখানে সার্বক্ষণিক চিকিৎসক থাকবে স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি সেনাবাহিনীর মেডিকেল টিমও থাকবে। তারা জানিয়েছেন উদ্বেগের কোনো কারণ নেই। ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর জানুয়ারির মাঝামাঝিতে এটি মহামারী আকার ধারণ করে। ওই সময়ে উহান শহরে প্রবেশ ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। এই অবস্থায় খাদ্য সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেখানে অবস্থানরত বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়ায় সহায়তার আবেদন জানালে উদ্যোগ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দেশে ফেরাতে আলোচনা শুরু হয় চীন সরকারের সঙ্গে। তাদের দেশে ফেরানোর বিষয়ে চীনের অনুমতি পাওয়ার পরপরই ঘোষণা দেয়া হয় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। তখন উহানে অবস্থানরতদের থেকে দেশে ফিরতে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে চীনে বাংলাদেশ হাইকমিশন। সর্বশেষ ৩১৬ জন দেশে ফিরে আসবেন বলে সিদ্ধান্ত হয়। তাদের ফিরিয়ে আনতে শুক্রবার উহান যায় বিমানের ফ্লাইট। রাতেই তাদের নিয়ে যাত্রা করার কথা থাকলেও স্বাস্থ্য পরীক্ষা ও অভিবাসন সংক্রান্ত নানা জটিলতায় শনিবার চীনের স্থানীয় সময় সকালে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। দুপুর পৌনে ১২টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আগেই সিদ্ধান্ত হয়েছিল, দেশে ফেরার পর তাদের ১৪ দিন আশকোনার হাজী ক্যাম্পে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর আরও সাতজনের শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। কারণ, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক উপসর্গগুলোর মধ্যে অন্যতম শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রির বেশি হওয়া। সূত্র: সময় টিভি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
১৯৭১ সালের মার্চ মাসে আনিসুজ্জামান ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ১ মার্চ বাংলা বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষার্থীরা আসছে-যাচ্ছে। এ রকম একটা সময় বাইরে শোনা গেল স্লোগানের আওয়াজ। কয়েকজন উত্তেজিত ছাত্রনেতা এসে উপস্থিত হলো পরীক্ষার হলে। তারা বলল, 'প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দিয়েছেন। বঙ্গবন্ধু সহকর্মীদের নিয়ে সভা করছেন, খানিক পরে কর্মসূচি পাওয়া যাবে। পরীক্ষা কমিটির সভাপতি সৈয়দ আলী আহসান, বহিরাগত সদস্য অধ্যাপক মযহারুল ইসলাম, অভ্যন্তরীণ সদস্য ড. মোহাম্মদ আবদুল আউয়ালের সঙ্গে পরামর্শ করে পরীক্ষা স্থগিত করা হলো।'বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২ মার্চ কেবল ঢাকায়, ৩ মার্চ সারা প্রদেশে ধর্মঘটের কথা থাকলেও কার্যত ১ মার্চ থেকেই ধর্মঘট শুরু হয়ে গিয়েছিল। মার্চের প্রথম সপ্তাহজুড়েই চট্টগ্রামে ধর্মঘট চলে। ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে নানা জায়গায় আন্দোলনকারীরা নিহত হন। মানুষ বুকে আশা নিয়ে অপেক্ষা করে সাতই মার্চের জন্য। সাতই মার্চে বঙ্গবন্ধুর ভাষণে নির্ধারিত হবে বাংলার সাড়ে সাত কোটি মানুষের ভাগ্য।রেডিওতে সরাসরি ভাষণ প্রচার হবে, এ রকম কথা ছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে সে ভাষণ প্রচার করা হয়নি। বাঙালি কর্মকর্তা-কর্মচারীরা এর প্রতিবাদে কাজ বন্ধ করে দিলেন। আনিসুজ্জামানরা সেই ভাষণ শুনলেন পরদিন সকালে। কী অসাধারণ ভাষণ! শুনলে সর্বশরীর রোমাঞ্চিত হয়।সাতই মার্চ আনিসুজ্জামান ফোন করেছিলেন ঢাকায়, মুনীর চৌধুরীকে। মুনীর চৌধুরী রেসকোর্সে গিয়েছিলেন। কণ্ঠস্বরে উত্তেজনা। মুনীর চৌধুরী বঙ্গবন্ধুর ভাষণের বর্ণনা দিলেন, জনসমুদ্রের বিবরণ দিলেন, মানুষের প্রতিক্রিয়া জানালেন। তখন গভীর রাত। কিন্তু আনিসুজ্জামান স্পষ্ট অনুভব করছিলেন, বিকেলের অভিজ্ঞতা তখনো সম্মোহিত করে রেখেছে মুনীর চৌধুরীকে। মুনীর চৌধুরীর সঙ্গে সেটাই ছিল আনিসুজ্জামানের শেষ কথা।সূত্র: আনিসুজ্জামান, আমার একাত্তর, পৃষ্ঠা ২৩-২৪
6
২০০৯ সালে মাদক মামলায় এক বছর ও ২০১২ সালে আরেক মাদক মামলায় দুই বছরের কারাদণ্ড হয়েছিল মো. আবুল কাশেমের (৫৮)। সব মিলিয়ে তিন বছরের কারাদণ্ড থেকে রেহাই পেতে তিনি ১০ বছর ধরে মাজারের খাদেম সেজে আত্মগোপনে ছিলেন। অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া মাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবুল কাশেম হ্নীলা ইউনিয়নের উত্তর দমদমিয়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে। আজ শুক্রবার বিকেলে তাঁকে আদালতে নেওয়া হবে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ১০ বছর আগে কারাগার থেকে জামিনে বের হয়েছিলেন আবুল কাশেম। এর পর লম্বা দাড়ি ও চুল রেখে দমদমিয়া মাজারের খাদেমের কাজ নেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাশেম জানিয়েছেন, নিজেকে আড়াল করতেই তিনি ছদ্মবেশ ধারণ করেছিলেন। তিনি ওই মাজারেই বাস করতেন। ওসি মো. হাফিজুর রহমান বলেন, আবুল কাশেম পলাতক থাকা অবস্থায় আদালত তাঁকে তিন বছরের সাজা দিয়েছিলেন। তবে ছদ্মবেশ ধারণ করায় কেউ তাঁকে চিনতে পারেনি। সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে টেকনাফ থানা-পুলিশও ছদ্মবেশ ধারণ করেছিল। একপর্যায়ে পুলিশের সদস্যরা সফল হয়েছেন। আবুল কাশেমকে আজ শুক্রবার বিকেলের দিকে কক্সবাজার কারাগারে পাঠানো হবে।
6
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সব ধরনের প্যাথলজিক্যাল টেস্ট, ইমেজিংসহ যেকোনো টেস্ট এবং চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ছাড় দেবে তিনটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। এ নিয়ে আরএমপির সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।পুলিশের সঙ্গে এ ব্যাপারে চুক্তি করা হাসপাতাল ও ক্লিনিক তিনটি হলো পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) এবং ইসলামী ব্যাংক হাসপাতাল, রাজশাহী।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে আরএমপি সদর দপ্তরে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।আরএমপির পক্ষে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে ব্রাঞ্চ ম্যানেজার ফরিদ মোহাম্মদ শামীম আহমেদ, ল্যাবএইড লিমিটেডের পক্ষে ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল করিম এবং ইসলামী ব্যাংক হাসপাতালের পক্ষে সুপারিনটেনডেন্ট ডা. রাবিউল ইসলাম চুক্তিতে সই করেন।
6
ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আন্তসীমান্ত হামলার কাজে সানা আন্তর্জাতিক বিমানবন্দরটি ব্যবহার করা হচ্ছিল দাবি করে গতকাল সোমবার এ হামলা চালানো হয়।ইয়েমেনে ২০১৪ সাল থেকে হুতি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। ছয় বছরেরও বেশি সময় ধরে সানার নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরানের সমর্থনপুষ্ট বিদ্রোহী বাহিনী। সেখান থেকেই সৌদি বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হতো। সানা আন্তর্জাতিক বিমানবন্দরটি জাতিসংঘের নেতৃত্বাধীন মানবিক ত্রাণ সহায়তার প্রধান কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে।সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইয়েমেনে বিমান হামলা চালানোর আগে কর্মীদের বিমানবন্দর থেকে সরিয়ে নিতে বলা হয়েছিল জাতিসংঘকে। বিমান হামলার সময় নির্দিষ্ট কিছু স্থান বা কিছু চিহ্নিত সামরিক স্থাপনাকে বেছে নেওয়া হয়েছিল বলে দাবি করেছে সৌদি জোট। তবে কোনো পক্ষই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের এই যুদ্ধে এখন পর্যন্ত লাখের বেশি মানুষ নিহত হয়েছে। আর বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। হুতি বিদ্রোহীরা সৌদি আরবে ড্রোন হামলা চালাচ্ছে। এর বিপরীতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে বিমান হামলা চালিয়ে আসছে।সানা বিমানবন্দরের যেসব স্থান থেকে ড্রোন হামলা চালানো হয়, বা ড্রোন হামলার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, সেসব স্থানকে লক্ষ্য করে সৌদি জোটের সর্বশেষ হামলাটি চালানো হয়। ২০১৫ সাল থেকে বিমানবন্দরটি বেসামরিক লোকজনের জন্য বন্ধ রাখা হলেও সেখানে জাতিসংঘের সহায়তা কার্যক্রমের সঙ্গে যুক্ত উড়োজাহাজ ওঠানামা করে। এ জন্য হামলার আগে জাতিসংঘকে অবহিত করা হয়েছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি জোট।হুতি প্রশাসনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে হামলার বিষয়ে তাদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবা মিডিয়ায় বলা হয়েছে, হামলার পর বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে।যদিও সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরের পরিচালন সক্ষমতা থেকে শুরু করে পরিচালন সম্পর্কিত কোনো কিছুর ওপরই এই হামলার কোনো প্রভাব পড়েনি।
3
আগামী ১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জোরপূর্বক ব্যালটে হাত দিলেই গুলি করার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান। গত সোমবার বিকেলে তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, 'এবারের ইউপি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। কারও ইশারায় যদি কেউ দাঙ্গা-হাঙ্গামা করলে তার খেসারত দিতে হবে। আমরা চাই, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সকলে নির্বাচনে অংশগ্রহণ করেন। কোনো রক্তপাত ছাড়া যেন নির্বাচন সম্পন্ন হয়।'তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মোর্শেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার পিপিএম (বার) ফারুক আহমেদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর আহমেদ, তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস, তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
6
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বেকায়দায় স্বল্প আয়ের মানুষ। প্রতিদিন ন্যায্যমূল্যের পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে ভিড় বাড়ছে। এর মধ্যে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক আ. গাফ্ফার খান বললেন, বাজারে স্বস্তি এসেছে। মানুষ পণ্য কিনতে পারছে। রোজায় অত্যাবশ্যকীয় কৃষিপণ্যের সরবরাহ ঠিক রাখা এবং দাম স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখা নিয়ে বুধবার রাজধানীর খামারবাড়িতে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা হয়। সেখানে সভাপতির বক্তব্যে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেছেন, বাজার এখন অনেক ভালো আছে। বাজারে কোনো সমস্যা নেই। বাজার যেন হাসছে। বাজারে প্রচুর জিনিস এখন আছে। কোনো জিনিসের ঘাটতি নেই। সভায় রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতির নেতা এবং সুপারশপগুলোর পরিচালন কর্মকর্তা, সিটি করপোরেশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আ. গাফ্ফার খান বলেন, ইতিমধ্যে সরকার কিছু কিছু পণ্যের শুল্ক ও ভ্যাট কমিয়েছে। এর ফলাফল এখনই পাওয়া শুরু হয়েছে। সয়াবিন তেল দেখা যাচ্ছিল না, বাজারে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এখন প্রচুর সয়াবিন তেল বাজারে আছে। অন্যান্য পণ্যের দামও কমে আসছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পণ্যের প্রচুর মজুত আছে। অন্য কোনো অসৎ উদ্দেশ্য না থাকলে পণ্যের দাম স্থিতিশীলতা থাকবে, এখনকার চেয়ে দাম কমতেও পারে। কিছু কিছু পণ্যের উৎপাদন আরও বাড়বে। আ. গাফ্ফার খান বলেন, 'পণ্যে ভেজাল দেওয়ার অপরাধে বিদেশে অনেক বড় শাস্তি দেওয়া হয়। আমাদের দেশেও অনেক শাস্তি আছে, কিন্তু সেসব সেভাবে প্রয়োগ হয় না। বাজারে মূল্যতালিকা না থাকলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করবেন। বিক্রেতারা চালান বা রসিদ রাখবেন। আপনি যত দিয়ে কিনছেন, এরপর আপনি একটা লাভ ধরে ব্যবসা করবেন।' সভায় উপস্থিত সুপারশপ স্বপ্নের কর্মকর্তা মাহাদি ফয়সাল তরমুজ কেজিদরে বিক্রির সিদ্ধান্ত দিতে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাবি জানান। জবাবে মহাপরিচালক বলেন, বাজারের নিজস্ব একটা চরিত্র আছে। কোনো বাজারে কেজিদরে, কোনো বাজারে একেকটা ধরে বিক্রি হবে। এ বিষয়ে সিদ্ধান্ত তাঁরা দেবেন না। এটা নির্ধারণ করবেন ব্যবসায়ীরা। সভায় কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মজিবর রহমান অত্যাবশ্যকীয় কৃষিপণ্য চাল, পেঁয়াজ, ভোজ্যতেল (সয়াবিন ও পাম), পরিশোধিত চিনি, মসুর ডাল, ছোলা, খেজুর ও শাকসবজির চাহিদা, উৎপাদন ও মজুতের চিত্র তুলে ধরেন। এতে বলা হয়, দেশে প্রায় ২৫ লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এর বিপরীতে আমদানি করতে হয় ৬ থেকে ৭ লাখ মেট্রিক টন। বছরে ভোজ্যতেলের চাহিদা প্রায় ২০ লাখ মেট্রিক টন। এর মধ্যে স্থানীয় উৎপাদন ২ দশমিক শূন্য ৩ লাখ মেট্রিক টন এবং আমদানি প্রায় ১৮ লাখ মেট্রিক টন। পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সাতটি সুপারিশ করা হয় কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে। বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতকারীদের বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়াতে বলা হয়েছে সুপারিশে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের প্রশাসন ও হিসাব বিভাগের পরিচালক মো. দীন ইসলাম।
6
বিদায়ী ২০২১ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা কিছুটা বেশি রেমিট্যান্স তথা প্রবাসী আয় পাঠিয়েছেন। এই আয় আগের মাস নভেম্বরের তুলনায় বেশি, তবে আগের বছরের ডিসেম্বরের তুলনায় বেশ কম। আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা যায়, প্রবাসীরা ডিসেম্বরে দেশে ১৬৩ কোটি ডলার পাঠিয়েছেন, যা নভেম্বরে ছিল ১৫৫ কোটি ডলার। আগের চার মাসে প্রবাসী আয়ের পরিমাণ ছিল যথাক্রমে অক্টোবরে ১৬৪ কোটি ডলার, সেপ্টেম্বরে ১৭২ কোটি ডলার, আগস্টে ১৮১ কোটি ডলার। গত মে মাসে প্রবাসী আয় এসেছিল ২১৭ কোটি ডলার। এরপর টানা ছয় মাস প্রবাসী আয় কমছে। অবশেষে ডিসেম্বরে এসে তা কিছুটা বেড়েছে। সার্বিকভাবে ২০২১ সালের জুলাই-ডিসেম্বর ছয় মাসে প্রবাসী আয় এসেছে ১ হাজার ২৩ কোটি ডলার। এই আয় ২০২০ সালের একই সময়ে ছিল ১ হাজার ২৯৪ কোটি ডলার। চলতি অর্থবছরে কমেছে প্রায় ২১ শতাংশ। এদিকে প্রবাসী আয় বাড়াতে গতকাল শনিবার থেকে প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে আজ বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে। ফলে প্রবাসীরা এখন থেকে দেশে অর্থ পাঠানোর বিপরীতে আড়াই শতাংশ হারে প্রণোদনা পাবেন। অর্থাৎ একজন প্রবাসী দেশে ১০০ টাকা পাঠালে আড়াই টাকা করে প্রণোদনা পাবেন। আগে প্রণোদনার হার ছিল ২ শতাংশ। প্রবাসী আয়ের ধারাবাহিক পতন ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে বৈশ্বিক অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন প্রবাসীদের পাঠানো আয়ে বড় ধাক্কা লাগতে শুরু করেছে। ব্যাংকিং চ্যানেলে তথা বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর বিপরীতে প্রণোদনা বহাল থাকলেও গত নভেম্বরে যে প্রবাসী আয় আসে, তা ছিল ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। অবশ্য অবৈধ পথে প্রবাসী আয় পাঠালে দেশে বৈধ পথের চেয়ে বেশি অর্থ পাওয়া যায়। যেমন বর্তমানে ব্যাংকিং চ্যানেলে ডলারের মূল্য যেখানে ৮৫ টাকা ৮০ পয়সা, সেখানে খোলাবাজারে তা ৯০ টাকার বেশি। এ কারণে অনেক প্রবাসীই বৈধ পথের পরিবর্তে অবৈধ পথে অর্থ পাঠান বলে মনে করা হয়।
0
হাওর অঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, 'বিএনপির নেতারা একদিনের জন্য হাওর অঞ্চলে ফটোসেশন করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে তারা এটা নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।' শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৬৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, হাওর এলাকায় সরকার সার্বক্ষণিকভাবে কাজ করছে। জনগণের পাশে সরকারের সঙ্গে আওয়ামী লীগের এমপিসহ দলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনর পক্ষ থেকে শেখ জামালের কবরে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
9
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরেছেন। চিকিৎসা ও একটি সেমিনারে অংশ নিতে তিনি সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে মির্জা ফখরুল সিঙ্গাপুর এয়ারলাইনসে দেশে ফেরেন। ৩ অক্টোবর রাতে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান। মির্জা ফখরুল সিঙ্গাপুরে চিকিৎসা শেষে অস্ট্রেলিয়ায় এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) একটি সেমিনারে যোগ দিতে যান। তিনি এই সংস্থার ভাইস চেয়ারম্যান।
9
পশ্চিমবঙ্গের হুগলির ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি গত বৃহস্পতিবার রাজ্যে 'ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট' নামে নতুন একটি ধর্মনিরপেক্ষ দল গড়ার ঘোষণা দিয়েছেন। সবুজ-নীল ও সাদা রঙের দলীয় পতাকাও উদ্বোধন করা হয়েছে একই দিন। দলের চেয়ারম্যান হয়েছেন আব্বাসের ভাই নৌশাদ সিদ্দিকি। আর সভাপতি সিমল সোরেন। এদিকে দল গঠনের ঘোষণা দিয়ে আব্বাস সিদ্দিকি বলেছেন, ধর্মনিরপেক্ষতার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বেকার সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে কাজ করবে এই দল। আদিবাসী ও দলিত সংখ্যালঘু সমাজের উন্নয়ন হবে এর অন্যতম লক্ষ্য। নতুন দল ঘোষণার পর গতকাল রোববার দলের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রের হিজলিয়া গ্রামে বিরাট এক জনসভা হয়। জনসভা থেকে আব্বাস সিদ্দিকি বলেন, ভারতবর্ষকে তিলে তিলে গড়েছেন জনজাতির মানুষেরা। তাঁরাই এখানকার আদি বাসিন্দা। জমি চাষ থেকে শুরু করে শিল্প, কলকারখানা গড়তে ভারতবর্ষে জনজাতির মানুষের ভূমিকা ছিল সর্বাগ্রে। তিনি বলেন, আজ সারা দেশে সেই জনজাতি বঞ্চিত। তাই জনজাতি, দলিত ও সংখ্যালঘু মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে সমাজকে গড়তে হবে। আর নতুন করে এই সমাজ গড়ার আন্দোলনে শরিক হবে নবগঠিত দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। আব্বাস সিদ্দিকি আরও বলেন, 'এটি কোনো রাজনৈতিক সভা নয়। আমরা বঞ্চিতদের কথা বলতে এখানে এসেছি। আমরা বঞ্চিত জনজাতি, দলিত ও সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন চাই।' জনসভায় যোগদানকারী অনেকে বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ তুলে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় আব্বাস সিদ্দিকি বলেন, আজ তৃণমূল ও বিজেপি উভয়েই ধর্ম এবং রাজনীতি এক করে ফেলেছে। সেক্যুলার ফ্রন্ট তা থেকে দূরে থাকবে। গতকাল রোববার নতুন দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টকে বাম-কংগ্রেস জোটে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন সিপিএমের পলিট ব্যুরো সদস্য ও সাবেক সাংসদ মোহাম্মদ সেলিম। ওই দিন দলটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁরা তৃণমূল ও বিজেপিবিরোধী ধর্মনিরপেক্ষ জোট গড়তে আব্বাস সিদ্দিকির দলকে আহ্বান জানিয়েছেন। তাতে অনেকে সেই জোটে শরিক হওয়ার জন্য সাড়া দিয়েছেন। তিনি বলেন, 'আমরা এ লক্ষ্যে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে আলোচনা চালাচ্ছি। আমাদের স্পস্ট অবস্থান, আমরা ধর্মনিরপেক্ষ শক্তির জোট চাই। এ জোট হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে।'
3
পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সব ধরনের ফি বাতিলসহ শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিতের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টায় ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, 'রমজানে মানুষের কষ্ট যেন না হয়, সে জন্য মহাসড়ক ছেড়ে দিতে শিক্ষার্থীদের অনুরোধ করেছিলাম। শিক্ষার্থীরা আমার কথা রেখেছে, তারা কর্মসূচি শেষ করে নিজ থেকেই অবরোধ উঠিয়ে নেয়।' অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যার পেছনে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি আদায় করাকে দায়ী করেছেন। ৪ এপ্রিল খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের বাসিন্দা কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শিক্ষার্থীরা জানান, বকেয়া ফির টাকা দিতে না পেরে আত্মহত্যা করেছেন অন্তু রায়। এই দায় রাষ্ট্রকে নিতে হবে। অবরোধ চলাকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাঈদ বলেন, একদিকে এই রাষ্ট্র উন্নয়নের ডামাডোল পেটাচ্ছে, অন্যদিকে উন্নয়নের জাঁতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রিকশাচালক জরিমানা দিতে না পেরে আত্মহত্যা করছে, আরেক দিকে অতিরিক্ত ফির জাঁতাকলে আত্মহত্যা করছেন শিক্ষার্থী। এই আত্মহত্যার মিছিল রাষ্ট্রের ভঙ্গুরতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। শিক্ষা সবার মৌলিক অধিকার, এটি রাষ্ট্রকেই নিতে হবে। এই মৌলিক অধিকারের ব্যয় কোনো শিক্ষার্থী বহন করবে না। ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সভাপতি রাকিবুল হক বলেন, যে হারে বিশ্ববিদ্যালয়গুলোতে ফি বাড়ানো হচ্ছে, তাতে মেধাবীরা সুযোগ পেলেও পড়তে পারবেন না। ১৩ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো অধিকার আদায়ের জন্য আন্দোলন হলে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়। অন্তু রায়ের মতো আর কোনো শিক্ষার্থীর যদি আত্মহত্যার দিকে যেতে হয়, তাহলে সবাই এক সঙ্গে এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করবেন।
6
উপকরণচিংড়ি ১ কেজি, কুচি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ কলি ৩০০ গ্রাম, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ১০টি বা স্বাদমতো, হলুদ ১ চা-চামচ, লাল মরিচ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ।প্রণালিপেঁয়াজ বাটার সঙ্গে হলুদ, লাল মরিচ, লবণ একটু পানি দিয়ে মিশিয়ে রাখুন। একটি পাত্রে তেল গরম করে তাতে মিশ্রণটুকু দিয়ে জ্বাল কমিয়ে কয়েক মিনিট রান্না করুন। এবার চিংড়ি দিয়ে দিন। চিংড়ি যখন লালচে হয়ে উঠবে, তখন পেঁয়াজ কলি কুচি দিয়ে দিন। ঢেকে মিনিট পাঁচেক মাঝারি আঁচে জ্বাল দিন। এখন ৫টি কাঁচা মরিচ চিরে আর ৫টি কাঁচা মরিচ আস্ত দিয়ে ঢেকে দিন। জ্বাল বন্ধ করে ১০ মিনিট রাখুন। এতেই তৈরি হয়ে যাবে মজাদার পেঁয়াজ কলি চিংড়ি। বড় চিংড়ি মাছ না হলে মাঝারি চিংড়ি বা গলদা চিংড়ি দিয়েও করতে পারেন এই রান্না।
6
ঘাটাইল উপজেলার গুণগ্রাম এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আজ আজ বুধবার দুপুর সাড়ে বারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় নিহত হোলতার (৯৫) বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মধুপুরে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক সুপার সার্ভিসের একটি বাস ঘাটাইল সদরের কাছে গুণগ্রাম সেতুর নিকট এসে একটি খাদে পড়ে যায়। খাদটি সড়ক থেকে প্রায় ২০ ফুট গভীরে।দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজে যোগ দেয়। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহতদের মধ্যে গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
6
গণফোরামে বিগত কয়েকমাসে ঘটে যাওয়া সব বহিষ্কার-পাল্টা বহিষ্কার অকার্যকর বলে জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কামাল হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তার সেক্রেটারি শাহ জাহান গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি পাঠান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গণফোরামের অভ্যন্তরে ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্খিত পরিস্থির সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার সমাধানকল্পে সব সহকর্মীদের সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ড. কামাল হোসেন বলেন, ইতোমধ্যে দলের অভ্যন্তরে যে বহিষ্কার ও পাল্টা বহিষ্কার হয়েছে, তা অকার্যকর বলে গণ্য হবে। প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ এপ্রিল বিশেষ কাউন্সিলের পর গণফোরামে বিরোধ প্রকাশ্যে আসে। মোস্তফা মোহসীন মন্টুর জায়গায় ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করার পর মুখ্যত গণফোরাম দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। একটি অংশ কামাল হোসেনকে কেন্দ্র করে এবং দ্বিতীয় বিদ্রোহী অংশটি মন্টু-সুব্রত চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হয়ে আসছিল।
6
মণিরামপুরে বিদ্যুতায়িত হয়ে মামুনুর রশিদ লাল্টু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লাল্টু ওই গ্রামের আব্দুল মমিনের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও মানবাধিকার কর্মী।আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার রাজাগঞ্জ অঞ্চলের খালিয়া গ্রামের বাড়িতে এঘটনা ঘটে।লাল্টুর প্রতিবেশী আনিচুর রহমান বলেন, সকাল আটটার দিকে বাড়ির বৈদ্যুতিক পাম্পে গোসল করতে গিয়েছিলেন তিনি। ওই সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষণা করেন।মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দিবাকর মণ্ডল বলেন, পৌনে নয়টার দিকে তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
6
বাংলাদেশে যাদের জমি নেই, বসবাস করার মতো ব্যবস্থা নেই, যাদের আবাসনের ব্যবস্থা নেই, তাদের সবাইকে প্রধানমন্ত্রী জমি দেবেন এবং আবাসনের ব্যবস্থা করে দেবেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশর (ডিজেএফবি) অভিষেক অনুষ্ঠান উপলক্ষে উন্নয়নের গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ভূমিহীনদের সবার বাসস্থানের ব্যবস্থা করা আমেরিকাতে সম্ভব না। গোটা ইউরোপেও সম্ভব না। এর চেয়ে বড় শক্তিশালী ভূমিকায় কোনো দেশের প্রধানমন্ত্রী অবতীর্ণ হতে পারেন, এটা কল্পনা করতেও ভয় লাগে। কিন্তু তিনি সেটা ডেলিভার করবেন, সেটা আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে। মুস্তফা কামাল বলেন, আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর হাত ধরেই ২০৩০ এর স্বপ্ন পূরণ হবে এবং ২০৪১-এর স্বপ্নও বাস্তবায়ন করতে পারব। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত হবে। আমাদের সম্পর্কে যুক্তরাজ্য ভিত্তিক সেন্টার ফর ইকোনমিক্স রিসার্চ এরই মধ্যে বলেছে, ২০২৪ সালের মধ্যেই আমরা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের উপরে যাব।' ডিজেএফবি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, আপনাদের সংগঠন অনেক সুন্দরভাবে কাজ করুক। দেশের মানুষকে বিকশিত করুক। এটাই আমাদের দোয়া। ডিজেএফবি'র সদস্যদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, অনুসন্ধানী প্রতিবেদন করুন। আমার পক্ষ থেকে সম্পূর্ণরূপে সাহায্য-সমর্থন পাবেন। আমরা সবাই চাই, তথ্যপ্রবাহ অবাধ হোক। এতে আমাদের লাভ, শুধু আপনাদের লাভ না। আপনারা যে ক'দিন আমাদের সঙ্গে কাজ করবেন, আমি বলছি, সম্পূর্ণ শতভাগ অবাধ সহযোগিতা দেয়া হবে। ডিজেএফবির সভাপতি এফ এইচ এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য সুশান্ত সিনহা। অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক মো. সাইফুল আলম ও এএফপির বাংলাদেশের ব্যুরো চিফ শফিকুল আলম। অনুষ্ঠানে আরে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব নূরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সদস্য (সচিব) আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বেগম ফাতেমা ইয়াসমিন প্রমুখ।
0
মাগুরা হানাদার মুক্ত দিবস উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় শহরে ব্ল্যাক আউট ও মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এবং ভায়নার মোড় এলাকায় এক মিনিটের জন্য ব্ল্যাক আউট করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মোমবাতি জ্বালিয়ে দিবসটি উদ্যাপন করে।মাগুরার মুক্তিযুদ্ধ গবেষক ডা. তাসিকুজ্জামান বলেন, মাগুরা মুক্ত দিবসটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ইতিহাস। যশোর মুক্ত দিবস ৬ ডিসেম্বর এবং এ মহকুমার অধীনে মাগুরা জেলা পরেরদিন হানাদারমুক্ত হয় যা এই এলাকার মুক্তিযুদ্ধ ইতিহাসে একটি তাৎপর্যময় দিন। নতুন প্রজন্ম এই দিনটির যথাযথ ইতিহাস জানবে সেই সঙ্গে দেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি।
6
কক্সবাজারের টেকনাফ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ৭ এপ্রিল শুক্রবার আসামিরা বাদীর ভাতিজা সাইফুল ইসলামকে লাঠি, দা ছুরি নিয়ে হামলা করে আহত করেন। এ সময় তাঁকে বাঁচাতে এলে বাদী বেলাল উদ্দিনকেও আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে একই সময় আসামিরা ইটপাটকেল ছুড়ে স্থানীয় মসজিদের জানালাসহ অন্যান্য অংশ ভাঙচুর করেন। পরে আরও কয়েক দফায় হামলা চালান আসামিরা। একপর্যায়ে আসামিরা আবারও হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হন। হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন বলেন, গতকাল ভোররাতে স্থানীয় লোকজন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন। ওই দিনের ঘটনায় তিনিও আহত হয়েছিলেন। ঘটনার ইন্ধনদাতা ছিলেন ছাত্রলীগের ওই নেতা। তাই তাঁকেসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা প্রথম আলোকে বলেন, মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি দেখে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল। পরে টেকনাফ থানার ওসির নেতৃত্বে পুলিশ ও র্যাবের পৃথক দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, 'আমি সরকারদলীয় ছাত্রসংগঠনের একজন নেতা। এ ঘটনায় আমাকে আসামি করে মামলা করা এটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের একটি ষড়যন্ত্র বলে মনে করছি। এ ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই। বিষয়টি প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করবে বলে আশা করছি।' টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বাদীর করা এজাহারটি প্রাথমিক তদন্ত শেষে মামলা হিসেবে নেওয়া হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে পুলিশের ২ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
6
করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই মাঠে গড়াবে বল। এজন্য মানতে হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তার বিধি নিষেধ। আইসিসির পক্ষ থেকে আপদকালীন খেলায় পরিবর্তন আনা হয়েছে কিছু নিয়মে। ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার দিকেই সবচেয়ে বেশি নজর দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন হিসেবে ক্রিকেটে এই নিয়মগুলি পরিবর্তিত হচ্ছে। বলের পালিশ ধরে রাখতে লালার ব্যবহারে নিষেধাজ্ঞা: বলের পালিশ ধরে রাখতে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধে হবে তাই বলে কেউ থুতু বা লালা ব্যবহার করলে আম্পায়াররা ব্যবস্থা নেবেন। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি হলে সতর্ক করা হবে সংশ্লিষ্ট দলকে। ইনিংস প্রতি দুবার সতর্ক করার পরেও একই জিনিস করলে ব্যাটিং দল পাঁচ রান পেনাল্টি পাবে। কোভিড-১৯ হলে খেলোয়াড় পরিবর্তন: কনকাশন সাবস্টিটিউট-এর মতোই টেস্ট ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের কোভিড-১৯ উপসর্গ ধরা পড়লে সঙ্গে সঙ্গে পরীক্ষা করে তাকে কোয়ারেন্টিনে পাঠিয়ে দিতে হবে। সংশ্লিষ্ট ক্রিকেটার সমকক্ষ কোনও ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে মাঠে নামাতে পারবে ওই দল। টেস্টে এই পরিবর্ত ব্যবহার করা গেলেও টি-টোয়েন্টি এবং ওয়ান ক্রিকেটে এই নিয়ম প্রযোজ্য হবে না। নিরপেক্ষ আম্পায়ার নয়: বর্তমান পরিস্থিতির কথা বিচার করে নিরপেক্ষ ম্যাচ অফিসিয়াল কয়েকদিনের জন্য আপাতত বন্ধ রাখতে চলেছে। পরিবর্তে সংশ্লিষ্ট দেশের আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারদের সঙ্গে অন্যান্য ম্যাচ অফিসিয়ালসরা থাকবেন। অতিরিক্ত ডিআরএস ব্যবহার : স্থানীয় ম্যাচ অফিসিয়ালস দিয়ে যেহেতু ম্যাচ পরিচালনা করা হবে তাই ডিশিয়ন রিভিউ সিস্টেমের পরিমান বাড়ানো হচ্ছে।আগে যেখানে টেস্টে ইনিংস প্রতি দুটো করে ডিআরএস ব্যবহার করতে পারত এখন তা ইনিংস প্রতি বেড়ে দাঁড়াচ্ছে তিন। তবে সাদা বলের ক্রিকেটে ডিআরএস দুটো করেই থাকছে। অতিরিক্ত লোগোর ব্যবহার: আগামী এক বছরের জন্য আইসিসি-র চিফ এক্সিকিউটিভ কমিটি লোগো ব্যবহারের ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে।
12
বিরোধী দলগুলোর সমালোচনা করে ভারতের পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংখ্যালঘুদের সবসময় একটা 'কাল্পনিক ভয়ের' মধ্যে বসবাসের পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তাদের প্রজন্মের পর প্রজন্ম প্রতারিত করা হয়েছে। এই অবস্থা কাটিয়ে সংখ্যালঘুদের আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় ভারতীয় সংসদের সেন্ট্রাল হলে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সদ্যনির্বাচিত ৩৫৩ লোকসভা সদস্যের (এমপি) উদ্দেশে বক্তৃতাকালে মোদী এ কথা বলেন। প্রায় ৭৫ মিনিটের বক্তৃতায় মোদী আন্তরিকভাবে সরকারে কাজ করার আহ্বান জানান এমপিদের। নির্বাচনে এনডিএ জোটের ৩৫৩ আসনের মধ্যে কেবল বিজেপিই পেয়েছে ৩০৩ আসন। অভূতপূর্ব এই জয়ের পর ডাকা বৈঠকে জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ, শিব সেনার প্রধান উদ্ধব ঠাকরে, বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দলের (জেডিইউ) প্রধান নীতিশ কুমার প্রমুখ। মোদী তার বক্তৃতার শুরুতে বলেন, আমাদের সরকার নতুন ভারত গড়ার জন্য নতুন উদ্যমে এক নতুন যাত্রা করবে। আমাদের মন্ত্র হবে, 'সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস' (সবার সঙ্গে সবার উন্নয়ন এবং প্রত্যেকের অস্থা অর্জন)। বিরোধীরা নির্বাচনের সময় সংখ্যালঘুদের 'ভোট-ব্যাংক রাজনীতি'র অংশ বানিয়ে ব্যবহার করেছে অভিযোগ তুলে মোদী বলেন, তাদের (সংখ্যালঘুদের) এভাবে বিরোধীদের হাতে ছেড়ে দেওয়া যায় না, তারা ফায়দা তোলে কারণ আমরা এতোদিন চুপ ছিলাম।' বিগত সময়গুলোতে দরিদ্র জনগোষ্ঠীকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে মোদী দাবি করেন, তার সরকার এই বঞ্চনার বলয় ভেঙে ফেলেছে এবং এক্ষেত্রে অগ্রগতি এনেছে। এনডিএ এমপিদেরও দায়িত্ব নিয়ে সংখ্যালঘুদের ঘিরে থাকা এ বলয় ভাঙার আহ্বান জানান মোদী। ভারতের প্রধানমন্ত্রী বলেন, সংখ্যালঘুরা প্রতারিত হয়েছেন, গরিবদের মতো। শিক্ষা এবং সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে তাদের যদি বিগত সময়েই এগিয়ে নেওয়া যেতো তবে ভালো হতো। এখন বঞ্চনার এই বলয় ভাঙতে হবে আমাদেরই। তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে আমাদের। তাদের চাওয়া-পাওয়া পূরণ আমাদের বড় দায়িত্ব। যারা আমাদের ভোট দিয়েছে তারাও আমাদের, যারা ভোট দেয়নি তারাও আমাদের। এমনকি আমাদের কট্টর বিরোধীরাও আমাদের। কোনো বৈষম্য রাখা যাবে না আমাদের মনে। ব্রিটিশবিরোধী সংগ্রামের কথা তুলে ধরে মোদী বলেন, সেসময় আমাদের সব সম্প্রদায়ের মানুষ এক হয়ে লড়াই করেছিল। সুশাসনের জন্য একই ধরনের উদ্যম নিয়ে কাজ করতে হবে আমাদের। ব্যক্তির ধর্ম ভিন্ন হলেও রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার সবচেয়ে বড় আশ্রয় 'ভারতমাতা' উল্লেখ করে মোদী বলেন, সংবিধানই সবার ঊর্ধ্বে। ঘরে আমরা যে পূজা-প্রার্থনাই করি না কেন, বাইরে 'ভারতমাতা'র চেয়ে বড় কোনো ঈশ্বর হতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়সহ বিজেপিবিরোধী শিবির বরাবরই দলটিকে সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম-বিদ্বেষী বলে অভিযুক্ত করে আসছে। এমনকি শনিবার তৃণমূলের বিজয়ী ও বিজিত প্রার্থীদের সঙ্গে বৈঠকেও মমতা বলেন, সংখ্যালঘুরা আমাদের সঙ্গে আছে। আমরা কাউকে ভয় পাই না। মিটিং শেষে আমি এখন ইফতারে যাবো। বিরোধীদের এসব অভিযোগের দিকে ইঙ্গিত করে মোদী বলেন, যারা আমাদের বিশ্বাস করে, আমরা তাদের পাশে আছি। তাদের পাশেও আছি, যাদের বিশ্বাস আমাদের অর্জন করতে হবে। ভারতকে একবিংশ শতকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমাদের সবাইকেই সঙ্গে নিয়ে এগোতে হবে।
3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি বিভিন্ন কারণে বছরজুড়েই গণমাধ্যমের শিরোনামে থাকেন। সম্প্রতি তার বিরুদ্ধে দীর্ঘ ১০ বছর কর না দেওয়ার অভিযোগ ওঠে। এভাবে তিনি বিশাল অংকের কর ফাঁকি দিয়েছেন বলে গণমাধ্যমের খবরে জানা যায়। এবার প্রকাশ্যে এল আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প করযোগ্য আয়ের পরিমাণ কম দেখাতে তার মেয়ে ইভানকাকে পরামর্শক হিসেবে দেখিয়েছেন। যদিও কর বিবরণীতে পরামর্শকদের কোনও পরিচয় উল্লেখ নেই। কিন্তু ২০১৭ সালে ইভানকা ট্রাম্প যখন হোয়াইট হাউসের কর্মকর্তা হিসেবে যোগ দেন, তখন তার দেওয়া সেই আর্থিক বিবরণীর সঙ্গে এই গোপন কর নথি মিলিয়ে দেখলে এর প্রমাণ মেলে। সে সময় ইভানকা জানান, তিনি তার মালিকানা রয়েছে এমন একটি পরামর্শক সংস্থার কাছ থেকে ৭ লাখ ৪৭ হাজার ৬২২ ডলার ফি হিসেবে পেয়েছেন। হাওয়াই ও ভ্যাংকুভারে ট্রাম্প অরগানাইজেশনের মালিকানাধীন হোটেল প্রকল্প থেকে ঠিক এই পরিমাণ অর্থই পরামর্শক ফি হিসেবে দেওয়া হয়েছিল। অথচ ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন কোম্পানিতে নির্বাহী কর্মকর্তা হিসেবে যুক্ত রয়েছেন ইভানকা। ফলে তিনি সেই প্রকল্প থেকে পরামর্শক ফি নিয়েছেন, যার ব্যবস্থাপনার দায়িত্বে তিনি রয়েছেন এবং যার লভ্যাংশের একটি অংশ যায় তার পকেটে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অন্তত দুটি প্রকল্পের ক্ষেত্রে ইভানকা ট্রাম্প একই সঙ্গে দুটি ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। নিজের বাবার মালিকানাধীন কোম্পানিতে তিনি নিয়োগপ্রাপ্ত বড় কর্মকর্তার ভূমিকায় যেমন ছিলেন, তেমনি ছিলেন পরামর্শকের ভূমিকায়ও। দুই ভূমিকাতেই বড় অংকের অর্থ তিনি নিয়েছেন। আর এই ভূমিকার কারণে তার বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করযোগ্য আয় থেকে সাড়ে ৭ লাখ ডলার কমিয়ে ফেলতে পেরেছেন। এ বিষয়ে অবশ্য ট্রাম্প অরগানাইজেশনের আইনজীবীর কাছ থেকে মন্তব্য চেয়েও পায়নি সিএনএন। সংবাদমাধ্যমটি জানায়, ইভানকার নামে পরামর্শক ফি হিসেবে এই অর্থ দেখানোটা অনৈতিক। নিউইয়র্ক টাইমস হয়তো এর চিহ্নটিই কেবল প্রকাশ্যে আনতে পেরেছে। কারণ, ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে পরামর্শক ফি বাবদ ট্রাম্পের দেখানো ২ কোটি ৬০ লাখ ডলার কোথায়, কার কাছে গেছে, তার কোনও হদিস নেই। ইভানকার অংশটি বাদ দিলে বাকি আড়াই কোটি ডলার কার কাছে গেছে, তার কোনও খোঁজ নেই। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইভানকা ট্রাম্পের কার্যালয় ট্রাম্পের প্রচার দলের সঙ্গে কথা বলা অনুরোধ করে সিএনএনকে। আর ট্রাম্পের প্রচার দলের মুখপাত্র টিম মারটাগ পুরো বিষয়টিকেই 'ভুয়া' আখ্যা দিয়ে উড়িয়ে দেন। বিডি প্রতিদিন/কালাম
3
যশোরের মনিরামপুরের ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়ন পরিষদের গুদামে দীর্ঘ দিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে ত্রাণের চাল। চার থেকে পাঁচ মাস আগে লকডাউনের সময় কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য চালগুলো দিয়েছিলেন সরকার। কিন্তু লকডাউন পার হয়ে তিন থেকে চার মাস স্বাভাবিক জীবনযাপন শুরু হলেও সেই চাল বিতরণ করেননি পরিষদের চেয়ারম্যান ও সচিব।আজ শনিবার সরেজমিনে দেখা গেছে, পরিষদের গুদামে ৫০ কেজি ওজনের ৫৫ থেকে ৬০টি চালভর্তি বস্তা পড়ে আছে। ছেঁড়া বস্তার ভেতরে চালে পচন ধরে কালো রং ধারণ করেছে। চালগুলোর ওজন আনুমানিক আড়াই থেকে তিন মেট্রিক টন।খোঁজ নিয়ে জানা গেছে, চার থেকে পাঁচ মাস আগে করোনাকালীন বিতরণের জন্য চালগুলো দেওয়া হয়েছিল। কিন্তু পরিষদের চেয়ারম্যান ও সচিব চালগুলো দুস্থদের মাঝে বিতরণ না করে গুদামজাত করে রেখেছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু এ চাল নয় করোনায় আক্রান্ত হয়ে লকডাউনে থাকা ব্যক্তিদের সাহায্যে উপজেলা প্রশাসনের দেওয়া অন্তত ২০০ কেজি চাল পড়ে থেকে নষ্ট হচ্ছে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষের পাশের একটি কক্ষে। এ ছাড়া সচিবের কক্ষের পেছনের কক্ষে বিতরণ না করে শিশুখাদ্য দুধ ফেলে রাখা হয়েছে। জানতে চাইলে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল কান্তি বলেন, চালগুলো ত্রাণের। তালিকা ঠিকমতো না পাওয়ায় চাল বিতরণ করতে পারিনি। চেয়ারম্যানকে একাধিকবার বলেছি। তিনি আজ না কাল করে চাল দেননি। তবে এ চাল কবে উত্তোলন করা হয়েছে সে ব্যাপারে তিনি নানা অজুহাতে তথ্য দিতে রাজি হননি।সচিব বলেন, সামনে নির্বাচন। এ সব নিয়ে ঘাঁটাঘাঁটির দরকার নেই।খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক বলেন, চালগুলো কিসের বলতে পারব না। রোববার পরিষদে গিয়ে চাল বিতরণের ব্যবস্থা করব।মনিরামপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম শিকদার বলেন, জুলাই মাসের দিকে করোনার চাল চেয়ারম্যানদের কাছে দেওয়া হয়েছিল।মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, গুদামে কেন চাল পচানো হচ্ছে এ বিষয়ে জানতে রোববার সরেজমিন খেদাপাড়া ইউনিয়ন পরিষদে যাব।
6
আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরী মণিকে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার নোটিশ দিয়ে বলেছেন, আগামী ৩০ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অশ্লীল ছবি ও ভিডিও সরাতে হবে। এদিকে নোটিশ পেয়ে নিজেকে 'অসুস্থ' দাবি করেছেন এই অভিনেত্রী। নোটিশে অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের জন্য আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণ করা ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, সেগুলো প্রদর্শন করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে। এর প্রতিক্রিয়ায় নিজেকে অসুস্থ দাবি করে পরীমণি বলেন, আমি এখনো নোটিশ হাতে পাইনি। পাওয়ার পর এ নিয়ে কথা বলতে পারব। এর আগে আদালত থেকে আমাকে যখন বলা হয়েছিল, তখন এক ঘণ্টার মধ্যে ছবিগুলো সরিয়ে ফেলি। এখন যে ভিডিওর কথা বলা হয়েছে, সেগুলো আমি শেয়ার করিনি। বরং আমার ব্যক্তিগত ভিডিও অন্য কেউ ফেসবুকে দিয়েছে। নোটিশ হাতে না পেলেও বিভিন্ন গণমাধ্যমে আজকের খবরটি পেয়েছি। দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি। এমন অত্যাচারের মানে হয় না।
2
পাবনা-নগরবাড়ি মহাসড়কের দ্বাড়িয়াপুর এলাকায় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই শিশু সন্তানসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিলকিস বেগম (২৬), তার মেয়ে সিনথিয়া (০৬) ও দেড় মাস বয়সের আয়শা। তারা সুজানগর উপজেলার আহমেদপুর গ্রামের সবুজ হোসেনের স্ত্রী ও দুই মেয়ে। এছাড়া সিএনজি অটোরিকশা চালক মজিবর রহমান নিহত হয়েছেন। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর বলেন, বিকেলে বিলকিস মেয়েদের নিয়ে বাপের বাড়ি থেকে সিএনজি অটোরিকশায় করে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে দ্বাড়িয়াপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুটি শিশু বাচ্চা ও চালক নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান বিলকিস। এ সময় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
6
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে গতকাল শুক্রবার সকাল থেকে বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানো বন্ধ ছিল।একই সঙ্গে ভারত থেকে ফেরা যাত্রীরা ধর্মঘটের কারণে বাস না পেয়ে দুর্ভোগে পড়েছেন। এ ছাড়া যশোর সদর থেকেও ১৮টি পথের কোনোটিতেই পরিবহন না চলায় কষ্ট করে গন্তব্যে যেতে হয়েছে যাত্রীদের। অনেকে যেতেই পারেননি।ধর্মঘটের কারণে আমদানি পণ্য পরিবহন বন্ধ থাকায় শিল্প কলকারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহতের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দ্রুত সমাধানের মাধ্যমে চলমান সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী বলেন, 'করোনা পরিস্থিতির মধ্যে লিটারে ১৫ টাকা মূল্য বৃদ্ধি অযৌক্তিক। তেলের দাম বৃদ্ধিও ফলে যে পরিমাণ ভাড়া বাড়ছে তা আমদানিকারকেরা মানতে চাচ্ছেন না। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মূল্য বৃদ্ধি পরিবর্তন না হওয়া পর্যন্ত বেনাপোল বন্দর থেকে কোনো ট্রাক পণ্য পরিবহন করবে না।'ভারত ফেরত যাত্রী আবুল কালাম বলেন, 'চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি বেনাপোল বন্দর থেকে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। এখন কীভাবে ঢাকা ফিরব বুঝে উঠতে পারছি না।'এ দিকে জালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে যশোরের ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে। শুক্রবার সকাল থেকেই এসব রুটে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের বাস-ট্রাক চলাচল বন্ধ থাকে। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।যশোর পরিবহন সংস্থা শ্রমিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবু হাসান বলেন, বাংলাদেশের ইতিহাসে এ মন মূল্য বৃদ্ধির ঘটনা নজিরবিহীন। এক সঙ্গে ডিজেল, কেরোসিন ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। যত দিন দাম না কমবে এ ধর্মঘট চলবে।'
6
কারোনায় স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে নতুন বছরের প্রথম দিনে বই উৎসব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার নতুন বছরের পাঠ্যবই ছাপার অগ্রগতি দেখতে রাজধানীর মাতুয়াইলে কয়েকটি প্রেস পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, করোনায় স্বাস্থ্যবিধির কারণে ১ জানুয়ারি বই উৎসব না হলেও ৯৫ শতাংশ বই বেশির ভাগ স্কুলে পৌঁছে যাবে। তবে বাকি ৫ ভাগ বই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে স্কুলে পৌঁছাবে।শিক্ষামন্ত্রী আরও বলেন, এ বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে, তবে ভর্তির প্রক্রিয়া শেষ হবে জানুয়ারির শেষ নাগাদ। তাই ফেব্রুয়ারি থেকে নতুন কারিকুলাম শুরু করার আগে আমরা ১০০টি স্কুলে নতুন কারিকুলামের গবেষণা চালাব ভেবেছিলাম। তবে সেটি কমিয়ে ৬০টি স্কুল করা হয়েছে। ওই স্কুলগুলোতে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হবে। বাকিদের জানুয়ারি মাসেই ধাপে ধাপে বই দেওয়া হবে।এ সময় শিক্ষামন্ত্রী বলেন, যারা পাঠ্যপুস্তক ছাপানোর কাজে অনিয়ম করেছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে। তাদের আর কখনো কাজ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।করোনার ওমিক্রন ধরন বিষয়ে দীপু মনি বলেন, বিশ্বজুড়ে ওমিক্রন ছড়াচ্ছে, তবে সার্বিক বিষয় সরকার পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে মার্চে গিয়েও যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে তিনি জানান।
6
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরীকে বেদম মারধর করে তার কানের পর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) জামিরুল ইসলামের বিরুদ্ধে। গত শনিবার রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত উবায়দুল্লাহকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী উবায়দুলস্নাহ। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে এসআই জামিরুলের নেতৃত্বে সদর থানার ছয় পুলিশ সদস্য খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। পরে তারা উবায়দুল্লার কক্ষের দরজায় টোকা দেন। সেখানে বশির নামে কেউ আছে কিনা জিজ্ঞেস করেন জামিরল্ফম্নল। এ নামে কেউ নেই বলার পর জামিরুল উবায়দুল্লার পকেটে হাত দেন। পকেট হাতিয়ে কিছু না পেয়ে আবার বলেন, বাচ্চু নামে কেউ আছেন কিনা। এরপর উবায়দুল্ল্লাকে স্কুলের সব কক্ষে দরজা খুলতে বলেন। পরে জামিরুলের সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা উবায়দুল্লার পকেট তল্লাশির নামে কয়েকটি ইয়াবা বড়ি ঢুকিয়ে দেন। পরে উবায়দুল্লাহকে বলেন, 'তুই ইয়াবা ব্যবসা করিস। আর কোথায় ইয়াবা আছে বল।' এর পরপরই জামিরুল ও অন্য পুলিশ সদস্যরা উবায়দুল্লাকে বেদম মারধর করেন। তার মাথা ও দুই কানে এলোপাথাড়ি কিলঘুষি দেওয়া হয়। এতে উবায়দুল্লার বাম কানের পর্দা ফেটে যায়। খবর পেয়ে উবায়দুল্লার বাবা ক্বারী নুরুল ইসলাম ঘটনাস্থলে এলে তাকেও আটক করে সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেন জামিরুল। পরে স্থানীয় ইউপি সদস্য আবু তালেব এসে ২৫০০ টাকা দিয়ে উবায়দুল্লাহ ও তার বাবাকে ছাড়িয়ে নেন। এ ঘটনা কাউকে জানালে উবায়দুল্লাহকে মাদক মামলায় ফাঁসানোরও হুমকি দেন জামিরুল। রোববার সকালে উবায়দুলস্নাহকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালে নাক কান গলা রোগ বিশেষজ্ঞ দেখানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয়ে উবায়দুলস্নাহর কাছ থেকে বিষয়টি অবহিত হন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলমগীর হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় মেম্বারের উপস্থিতিতে ঘটনার বিস্টত্মারিত বর্ণনা করেন উবায়দুলস্নাহ। ঘটনা শুনে পুলিশ কর্মকর্তারা বিষয়টি লিখিত আকারে পুলিশ সুপারকে দেওয়ার পরামর্শ দেন। সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিষয়টি তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন এসআই জামিরুল। তিনি বলেন, এগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এএসপি রেজাউল কবির বলেন, তদন্ত্ম করে অভিযোগের সত্যতা পেলে জামিরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে জামিরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জামিরুলের বিরুদ্ধে একই ধরনের আরও অনেক অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা জানান, সাধারণ মানুষের পকেটে ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায় করাই হচ্ছে জামিরুলের কৌশল।
6
একই দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং নেইমার। হ্যাঁ, বলতে গেলে স্বপ্নের ফরোয়ার্ড লাইন। সঙ্গে আবার এমবাপে। ফুটবল অনুরাগীদের কাছে স্বপ্ন মনে হলেও, আসন্ন মরশুমে এরকম কোনও দৃশ্য দেখলে অবাক হবেন না। কারণ জুভেন্তাস থেকে রোনাল্ডোর ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়ার জল্পনা আগেই চলছিল। এবার বার্সা ছেড়ে মেসিরও সেখানে যাওয়ার গুঞ্জন শুরু হয়েছে। এ প্রসঙ্গে নেইমারের ব্রাজিলিয়ান এজেন্ট ওয়াগনার রিবেরো এক সাক্ষাৎকারে স্বীকারও করেছেন, মেসিকে সই করাতে চায় পিএসজি কর্তৃপক্ষ। রিবেরো বলেছেন, ''পিএসজি কর্তারা সবাই মেসি ভক্ত। মেসিকে সই করানোটা পিএসজির স্বপ্ন। এ বছর সেই স্বপ্নটা সত্যিট হতেই পারে।'' অর্থাৎ ম্যাঞ্চেস্টার সিটির পাশাপাশি এবার মেসিকে সই করানোর দৌড়ে এসে গেল ফ্রান্সের দলটিও। আসলে মরশুম শুরুর থেকেই বার্তোমিউর সঙ্গে একপ্রকার ঠান্ডা যুদ্ধ চলছিল মেসির। বহু বার জনসমক্ষে এসে ক্লাব প্রেসিডেন্টকে সমালোচনায় বিদ্ধ করেছেন বার্সার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। নিজের ঘনিষ্ঠমহলেও মেসি বলেছেন বার্সা প্রেসিডেন্টের কোনও যোগ্যতা নেই এমন এক ঐতিহাসিক ক্লাবের শীর্ষপদে থাকার। মেসির দাবি বিপর্যয়ের এই মরশুমের পিছনে দায়ী বার্তোমিউয়ের খারাপ কয়েকটা সিদ্ধান্ত। যেমন নেমারকে না ফিরিয়ে আঁতোয়া গ্রিজম্যামনকে সই করানো। আবার জাভিকে কোচ না করে অনভিজ্ঞ কিকে সেতিয়েনকে দায়িত্ব দেওয়া। আর সবশেষে চ্যাম্পিয়ন্স লিগে এরকম লজ্জার হার। যারপরই হয়ত দল ছাড়ার ইঙ্গিত। যদিও একই দলে মেসি-নেইমার-রোনাল্ডো- পিএসজির এই স্বপ্ন কতটা সত্যি হবে সে ব্যাপারে সন্দিহান অনেকেই। কারণ শেষপর্যন্ত হয়তো জুভেন্তাস ছাড়বেন না রোনাল্ডো। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে সেকথা স্বীকারও করে নিয়েছেন তিনি। তবে আশা ছাড়ছেন না নেইমারের এজেন্ট। তাঁর সাফ কথা, একই মরশুমে মেসি-রোনাল্ডোকে সই করানোর ক্ষমতা কিন্তু পিএসজি-র রয়েছে।
12
পপ তারকা টেলর সুইফটের অতীত ঘেঁটে অদ্ভুত এক ব্যাপার লক্ষ করা গেছে। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরেই এসেছে তাঁর নতুন গান। দুঃখই যেন তাঁর নতুন একেকটি গীতিকবিতার জীবনমূল হয়ে উঠেছে। সম্প্রতি দেখা গেছে, এ ঘটনা কেবল সুইফটের জীবনেই নয়, ঘটছে আরও অনেক তারকার জীবনেই। এই তো কদিন আগের কথা। কানাডীয় শিল্পী শন মেন্ডেস ও ক্যামিলা ক্যাবায়োর সম্পর্ক ভেঙে গেল। দুই সপ্তাহ পরে শন প্রকাশ করলেন নতুন গান 'ইট'ল বি ওকে'। সেই গানজুড়েই ছিল বিচ্ছেদের ছায়া। কিংবা কিম কার্ডাশিয়ান আর কানিয়ে ওয়েস্ট জুটির কথা ধরা যাক। চলতি বছর বিচ্ছেদের যাতনা বুকে নিয়ে কানিয়ে প্রকাশ করলেন অ্যালবাম ডন্ডা। 'লর্ড আই নিড ইউ' শিরোনামে একটি গান সেই বিচ্ছেদ-যাতনার সাক্ষ্য বহন করে। এমনকি 'হারিকেন' গানে সাবেক স্ত্রী কিম কার্ডাশিয়ানের নামই উল্লেখ করেছেন তিনি। ডেমি লোভাটো ও ম্যাক্স এরিকের বিচ্ছেদ হয় ২০২০ সালের সেপ্টেম্বরে। লোভাটো তখন প্রকাশ করেন 'স্টিল হ্যাভ মি' শিরোনামে একক গান। ২০১৮ সালের মার্চে সেলেনা গোমেজ ও জাস্টিন বিবারের বিচ্ছেদ তো বিশ্বজুড়ে মানুষকে নাড়িয়ে দিয়েছিল। এই বিচ্ছেদ সেলেনার কণ্ঠে দেয় 'লুজ ইউ টু লাভ মি' গানটি। এ রকম দুঃখে ভেঙে পড়ে নতুন গান বাঁধা শিল্পীর তালিকায় আরও আছেন কেটি পেরি, বিগ শন, মাইলি সাইরাস, আরিয়ানা গ্রান্ডে প্রমুখ। তালিকা দীর্ঘ না করে বরং তুলে ধরা যাক টেলর সুইফটের এমন কিছু গানের তালিকা। অভিনেতা জ্যাক জিলেনহলের সঙ্গে প্রেম ২০১২ সালে সুইফটকে দিয়েছিল রেড-এর মতো অ্যালবাম। ২০০৮ সালে জো জোনাসের সঙ্গে চার মাসের প্রেম দিয়েছে একক গান 'ফরএভার অ্যান্ড অলওয়েজ'। জন মেয়ারের সঙ্গে চার মাসের সম্পর্ক দিয়েছে 'ডোন্ট ইউ থিংক আই ওয়াজ টু ইয়াং টু বি মেসড উইথ'। হ্যারি স্টাইলসের নামে তো 'স্টাইল' শিরোনামে গানই বেঁধে ফেলেছিলেন সুইফট।
2
জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতায় ঝালকাঠি সদর ও কাঠালিয়া উপজেলায় মডেল মসজিদ নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্মাণের কার্যাদেশ পাওয়ার চার বছর পেরিয়ে গেলেও এই মডেল মসজিদের নির্মাণকাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রকল্পের নির্ধারিত সময় পার হয়ে গেছে।ঝালকাঠি গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ঝালকাঠি জেলা শহর ও সদর উপজেলা পর্যায়ে দুটি; রাজাপুর, কাঠালিয়া ও নলছিটিতে একটি করে মোট পাঁচটি মডেল মসজিদ নির্মাণের কার্যাদেশ পায় চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৪৩ শতক জমির ওপর নির্দিষ্ট নকশায় প্রতিটি মডেল মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয় ১৩ কোটি টাকা। এর মধ্যে জেলা পর্যায়ে চারতলা ও উপজেলা পর্যায়ে তিনতলা ভবন নির্মাণ করা হবে। পাঁচটি মডেল মসজিদের নির্মাণকাজ ২০১৮ সালে শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। এর মধ্যে রাজাপুর মডেল মসজিদের নির্মাণকাজ শেষে গত বছরের জুনে উদ্বোধন করা হয়। নলছিটি মডেল মসজিদের কাজ এক বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। জেলা পর্যায়ে মসজিদ নির্মাণ হবে ঝালকাঠি শহরের কলেজ মোড়ে। সেখানে নিচু জমি ভরাট করে ঠিকাদার নির্মাণকাজের প্রস্তুতি নিচ্ছেন। তবে সদর ও কাঠালিয়া উপজেলা মডেল মসজিদের জায়গা নির্ধারণে জটিলতা দেখা দেওয়ায় শুরু হয়নি নির্মাণকাজ।ঝালকাঠি কলেজ মোড়ে খুলনা-বরিশাল আঞ্চলিক সড়কের পাশে জেলা পর্যায়ের মডেল মসজিদের জন্য ৪৩ শতক জমি অধিগ্রহণ করা হয়। এর প্রায় এক কিলোমিটারের কাছাকাছি মানপাশা টেম্পোস্ট্যান্ডের পাশে সদর উপজেলার মডেল মসজিদের জমি অধিগ্রহণ করা হয়। দুটি মসজিদের দূরত্ব কাছাকাছি হওয়ায় সদর উপজেলার মডেল মসজিদটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থানান্তর করা হয়। বাসস্ট্যান্ডের কাছে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় মসজিদের জন্য স্থান নির্ধারণ করে গণপূর্ত বিভাগ। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ সেই জায়গা মসজিদের জন্য দিতে রাজি নয়। এতে সদর উপজেলার মসজিদ নির্মাণে অনিশ্চয়তা দেখা দেয়।একই অবস্থা কাঠালিয়া উপজেলা মডেল মসজিদের জায়গা নির্ধারণেও। সেখানেও জটিলতা দেখা দিয়েছে। কাঠালিয়া উপজেলা ভূমি অফিস ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক সড়কের পাশে ৪৩ শতক জমি নির্ধারণ করে। কিন্তু দেখা যায়, ওই জমির ৪০ শতাংশ সড়কের এক পাশে পড়েছে। বাকি ৩ শতাংশ সড়কের অন্য পাশে। জমির মালিক আলাদা, খতিয়ান ও দাগ আলাদা। এতে জমি অধিগ্রহণের কাজ আটকে যায়।শহরের গুরুধাম এলাকার আইনজীবী কামাল হোসেন জানান, তিন-চার বছরেও উপজেলা সদরের মডেল মসজিদ নির্মাণের জন্য স্থান নির্বাচন না করতে পারাটা দুঃখজনক। তিনি বলেন, 'সরকারের গুরুত্বপূর্ণ এ প্রকল্প বাস্তবায়নে কেন এত বিলম্ব হচ্ছে? কাদের গাফিলতির জন্য এত দেরি হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার।'ঝালকাঠি সদর ও নলছিটি মডেল মসজিদ নির্মাণকাজের ঠিকাদার শানু গাজী জানান, সদর উপজেলায় জায়গা পেলেই কাজ শুরু করা হবে। নলছিটি মডেল মসজিদের নির্মাণকাজ দ্রুত শেষ করতে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হবে।ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাবিল হোসেন জানান, ভবিষ্যতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক চার লেন হলে বাসস্ট্যান্ডের পাশের ওই জায়গায় অফিস ভবন নির্মাণ করা হবে। এ জন্য মডেল মসজিদের জন্য জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। সড়ক বিভাগ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে।ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, করোনা পরিস্থিতির কারণে মসজিদের স্থান নির্ধারণ, ভূমি অধিগ্রহণসহ নানা কারণে নির্মাণকাজে কিছুটা ধীরগতি তৈরি হয়েছে। জমি নিয়ে কিছু জটিলতা রয়েছে। দ্রুত জটিলতা নিরসন করা হবে।
6
মধ্যরাতে বিদ্যুৎহীন হয়ে পড়ে পাকিস্তানে বড় বড় শহরসহ বেশিরভাগ এলাকা। এরপর রাতভর অনিশ্চয়তা। এমন অস্বস্তিকর পরিবেশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। রোববার সকালে কিছু কিছু এলাকায় দীর্ঘ সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, অন্য এলাকাগুলোও আঁধার থেকে আলোয় ফেরায় চেষ্টা করছে। তবে পুরো দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। বিবিসি বলছে, শনিবার মধ্যরাতে পাকিস্তানে বিদ্যুৎ নিয়ে যে কাণ্ড ঘটেছে, সেই একই রকম কাণ্ড দেশটিতে প্রায়ই ঘটে থাকে। কোনো এলাকায় মাঝে মাঝেই বিদ্যুৎ থাকে না। হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠাগুলোতেও অনেক সময় কাজ করতে ডিজেল চালিত জেনোরেটর দিয়ে। সকালে পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আইয়ুব খান এক টুইট বার্তায় বলেন, বিদ্যুৎ প্রবাহ ব্যবস্থাপনায় ত্রুটির কারণে পাকিস্তানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি জানান, পেশোয়ারসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে। অন্য এলাকাগুলোতেও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার ব্যাপারটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওমর আইয়ুব। এর আগে ২০১৩ সালে বেলুচিস্তানে পাওয়ার প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পুরোপুরি ভেঙে পড়ে দেশটির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনা। তখনও অন্ধকার হয়ে পড়ে পুরো পাকিস্তান।
3
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির মোড়। রাস্তাজুড়ে সারিবদ্ধ রিকশা। দূর থেকে কেউ আসতে দেখলে তার কাছে যাচ্ছেন তারা। দামাদামি নয়; যেখানে যেতে চান, সেখানেই নিয়ে যাচ্ছেন রিকশাচালকরা। বিনিময়ে যাত্রী যা দেন, তা-ই নিচ্ছেন। মঙ্গলবার বিকেলে ৫২ বছর বয়সী রিকশাওয়ালা অলির কাছে জানতে চাইলাম- সবকিছুই তো বন্ধ, তারপরও কেন বের হয়েছেন? ক্ষোভের সঙ্গে অলি বললেন, 'জানেন না কেন বের অইছি- প্যাটের জন্নি। আপনাগে তো চাকরি আছে। আমাগো কী আছে। পোলা-মাইয়াগো বাঁচাইতে অইবো। এমনি তো দেবেন না। রাইত পোয়াইলেই ২/৩ কেজি চাল লাগে। হেডি কে দিবো?' করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে সরকারের পক্ষ থেকে ঘরে থাকার নির্দেশনা আসার পর পাঁচ দিন বের হননি অলি। ক'দিন সংসার কোনোরকম চললেও বাধ্য হয়ে মঙ্গলবার থেকে রিকশা নিয়ে বের হন। কারণ, স্ত্রী-সন্তানরা অভুক্ত। অলির মতো ঢাকা শহরে লাখ লাখ রিকশাচালক রয়েছেন, যাদের দিন এনে দিন খেতে হয়। তাদের একদিন উপার্জন বন্ধ থাকলে পুরো পরিবারকে উপোস থাকতে হয়। এই দুর্যোগের সময়ও তাদের দেখার কেউ নেই। উপায়ন্তর না দেখে সব বাধাবিপত্তি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার সন্ধানে তারা আবার রাস্তায় নেমেছেন। তবে করোনাভাইরাসের প্রভাবে সব গণপরিবহন বন্ধ থাকায় রাজধানী ঢাকা ফাঁকা হয়ে পড়েছে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে খাদ্যের সংকট। কয়েকজন রিকশাচালক জানান, আগে তাদের দৈনিক আয় ৭০০/৮০০ টাকা ছিল। সড়কে যাত্রী না থাকায় এখন আয় সর্বোচ্চ ২০০ টাকা। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ১২০ টাকা আয় হয়েছে বলে জানান অপর রিকশাচালক বরিশালের আবদুল হালিম। মাদারীপুরের মোহাম্মদ আলী পশ্চিম কাফরুলে থাকেন। তিনি বলেন, আর কয়দিন বাসায় থাকব। স্ত্রী-সন্তানরা তো না খেয়ে আছে। তাই বাধ্য হয়ে বের হয়েছি। তিনি আরও বলেন, আমরা কোনো সাহায্য পাচ্ছি না। যারা পায়, তারা কমিশনারের লোক। বরগুনার সোলায়মান নামের আরেক রিকশাচালক জানান, পীরেরবাগ এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। কয়েক দিন ঘরেই ছিলেন, কেউ সাহায্য দেয়নি। গতকাল থেকে রিকশা নিয়ে বের হয়েছেন তিনি। পুলিশও এখন আর নিষেধ করে না। কারণ তারা বুঝছে, রিকশা না চালালে তাদের না খেয়ে থাকতে হবে। গত ১৩ বছর ধরে মিরপুর এলাকায় রিকশা চালান সাহেব আলী। থাকেন আগারগাঁও বিএনপি বস্তিতে। প্রায় ৬০ বছর বয়সী এই রিকশাচালক সহজে হাত পাতেন না কারও কাছে। কয়েক দিন আগে পাশের মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় হঠাৎ পড়ে যান। বাঁ পায়ে ব্যথার কারণে কিছুদিন গাড়ি চালাতে পারেননি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঘরবন্দি হয়ে পড়েছিলেন তিনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে রিকশাওয়ালা থেকে শুরু করে অনেক ভাসমান শ্রমিক দিন আনে দিন খায়। এদের সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে রিকশা শ্রমিকের সংখ্যা শুধু ঢাকা শহরেই কয়েক লাখ। জাতীয় কোনো দুর্যোগ বা মহামারি দেখা দিলেই তাদের উপার্জন বন্ধ হয়ে যায়। প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সাধারণ ছুটিতে সবচেয়ে বিপদে পড়েছেন নানা শ্রেণি-পেশার নিম্ন আয়ের মানুষ। যারা রাজধানীর বস্তিতে থাকেন এবং প্রতিদিনের রোজগারে সংসার চালান, তাদের কষ্টের সীমা নেই। তারা না পারছেন কাজ করতে, না পারছেন খাদ্য সংগ্রহ করতে। রাজধানীর অলিগলিতে দেখা যায়, রিকশাচালকরা অলস সময় পার করছেন, যাত্রী না পেয়ে রিকশায় বসেও ঘুমাচ্ছেন।
6
বরগুনার তালতলীতে বেহালা-শানুর বাজার ব্রিজ ভেঙে খালে পরে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে প্রায় ১০ গ্রামের মানুষ। শনিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় প্রকৌশলী বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের বেহালা-শানুর বাজার খালের ওপর ব্রিজটি প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয়েছে। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। এই ব্রিজটি দিয়ে তালতলী উপজেলা সদরসহ জেলা শহরে ওই এলাকার প্রায় ১০ গ্রামের প্রায় ৮ হাজার গ্রামবাসীর চলাচল করে। একই সঙ্গে এবং বেহালা মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীদের আসা-যাওয়া করে। ব্রিজটি দীর্ঘদিনেও সংস্কার না করায় লোহার এঙ্গেলগুলো লোনা পানিতে নষ্ট হয়ে যায়। সেতুটি ভেঙে যাওয়ায় জনসাধারণ ও স্কুল শিক্ষার্থীদের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে তাদের লেখাপড়া। এছাড়াও ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় পারাপার করছে মানুষ। রবিবার (২০ মার্চ) দুপুরের দিকে দেখা যায়,ব্রিজটি সম্পূর্ণ ধসে খালের পানির মধ্যে পড়ে আছে। আর ব্রিজটির দুই পাড়ে স্কুল শিক্ষার্থী ও ব্যবসায়ীরা হাটবাজারে যাওয়ার জন্য পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। পারাপারের জন্য ঝুঁকি নিয়েই ডিঙি নৌকায় খাল পার হচ্ছেন। ওই দুই ইউনিয়নের ৮ হাজার মানুষের যাতায়াতের জন্য এই ব্রিজটিই একমাত্র মাধ্যম। শানুর বাজার প্রতিষ্ঠাতা শানু হাওলাদার বলেন, ব্রিজের পাশে আমার বাসা রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ পাই। এরপরে গিয়ে দেখি ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এই ব্রিজটি প্রায় ১৫ বছরেও বেশি সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় পরে আছে। স্থানীয়রা সংস্কার করে দীর্ঘদিন ঝুঁকি নিয়ে চলাচল করেছে। নতুন ব্রিজ নির্মাণের জন্য একাধিকবার আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রকৌশলী বিভাগ। এলাকার মানুষের ভোগান্তি বিবেচনা করে এখানে দ্রুত নতুন একটি সেতু নির্মাণ হওয়া দরকার। এলাকার মাদব চন্দ্র দেবনাথ ও আ. রশীদ বলেন,বাজারের কাজ শেষ করে রাতে বাড়ি যাওয়ার জন্য ব্রিজে উঠার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে। এ সময় দৌঁড়ে এক পারে চলে আসি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তালতলী উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী বলেন,ব্রিজটি পূর্ণঃ নির্মাণের জন্য ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।এখন বরাদ্দের জন্য অপেক্ষা করছি।এই সময়ের মধ্যেই ব্রিজটি ভেঙে গেছে।তবে বরাদ্দ খুব শিগগিরই পাওয়া যাবে। বরাদ্দ পেলেই ব্রিজটি পুনর্নির্মাণ কাজ শুরু করা হবে।
6
উটপাখি ও ময়ূরসহ বিভিন্ন জাতের পাখির ছানা জব্দ করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।জব্দকৃত পাখির ছানার মধ্যে রয়েছে-৪৬টি উটপাখি,৫টি ময়ূর, ১৫টি লাভ বার্ড, ৩০টি বাজ রিগার ও ৩টি ককটেল পাখির ছানা। এসব পাখির ছানার আনুমানিক মূল্য ৮ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুনসী। এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টায় পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিন হোসাইনের তত্ত্বাবধানে ডিবির ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বালুয়াকান্দা গ্রামের অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে ডিবি পুলিশ।আটকৃতরা হলেন, নেত্রকোনা সদরে বালুকান্দা গ্রামের মৃত হাফেজ হাবিবুল্লাহর ছেলে আহমেদুল্লাহ সাকিব (৩২), কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা গ্রামের মো. শাহ আলমের ছেলে ইব্রাহীম রানা (৩২) ও জামালপুর বকশীঞ্জের কুশলনগর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৮)।অভিযানের নেতৃত্বে থাকা নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিন হোসাইন জানান, আহমেদুল্লাহ সাকিবের ভাড়া খামারে রাখা একটি সাদা প্রাইভেট কারের ভেতর কাগজের কার্টনে ৬টি উট পাখির ছানা পাওয়া যায়। পরে তাঁর খামারে অভিযান পরিচালনা করে আরও উটপাখির ছানাসহ ময়ূর, লাভ বার্ড, বাজ রিগার ও ককটেল পাখির ছানা জব্দ করা হয়। তিনি জানান, এ সময় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম ঘটনাস্থলে এসে বিদেশি বন্য পাখি সংক্রান্ত জিজ্ঞাসাবাদে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে আটককৃতরা তা দেখাতে পারেননি।তিনি আরও জানান, আটককৃতরা পরস্পরের সহযোগিতায় অবৈধভাবে বিদেশি বন্য পাখির ছানা পালন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের তত্ত্বাবধানে রেখেছিল। পরে তাঁদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত প্রাণীগুলো বর্তমানে পুলিশ প্রহরায় ওই খামারেই রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রাণীগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন।
7
জার্মান রাষ্ট্রদূত আশিম ট্র্যোস্টারকে ভুলভাবে উদ্ধৃত করার অভিযোগ নাকচ করেছে বিএনপি। রাষ্ট্রদূতের নাম উল্লেখ করে কোনো কোট করা হয়নি বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাষ্ট্রদূতের অভিযোগের প্রতিক্রিয়ায় আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমে বলেন, আমরা ওইদিন কি বলেছি এটাতো বিভিন্ন প্রত্রিকা ও টেলিভিশনে এসেছে। এটাতো একেবারেই পরিস্কার। তিনি বলেন, আমরা তো ওনাকে কোট করে কিছুই বলিনি। আমরা আমাদের কথা বলেছি। আমরা যেটা বলেছি এটা ছিলো জেনারেল স্টেটমেন্ট। আমরা বলেছি, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো আমাদের দেশের মানবাধিকার, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন। আর এতোদিন পরে ওনি কেন এটা বলছেন সেটা আমরা বুঝতে পারছি না। তিনি বলেন- ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ বাংলাদেশের মানবাধিকার, নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। আর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশ যে উদ্বেগ প্রকাশ করছে এটাতো কোনো লুকোচুরির কিছু না।
6
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরই বিভিন্ন রাশিয়ান সংস্থা তথা ব্যবসায়ীদের ওপর ইউরোপের বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা করা হচ্ছে। সেইমতোই ব্রিটিশ সরকার চেলসির মালিক তথা বিখ্যাত রাশিয়ান ব্যবসায়ী রোমান আব্রামোভিচের ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞার মধ্যে এবার চেলসির পরিচালক থেকে বরখাস্ত করা হয়েছে রোমান আব্রামোভিচকে। অর্থাৎ রোমান আব্রামোভিচকে ক্লাবের পরিচালক হতে অযোগ্য ঘোষণা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এর আগে আব্রামোভিচের সম্পদ জব্দ করা সত্ত্বেও ক্লাবটিকে পরিচালনার জন্য একটি বিশেষ লাইসেন্স দেওয়া হয়েছিল। সূত্র: বিবিসি বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
12
দেশের কয়েক জায়গায় মঙ্গলবার (১১ জানুয়ারি) বৃষ্টিপাত হয়েছে। বুধবারও দেশের চার বিভাগের কিছু কিছু জায়গায় আর তিন বিভাগে দু-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দিন ও রাতে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ কথা বলা হয়। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দিনের তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফেনীতে, ১৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৯ মিলিমিটার রেকর্ড হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় আছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুকের বরাত দিয়ে প্রথম আলোর অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়, "দেশের অনেক স্থানে আকাশ মেঘে ঢাকা। অনেক স্থানে রোদের মুখ দেখা যাচ্ছে না। মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। রাত ও দিন উভয় সময়ে তাপ কমতে পারে।" তিনি আরও বলেন, "আগামী শনিবারের পর এই মেঘাচ্ছন্ন অবস্থা ও বৃষ্টি চলে যাবে। দেখা যাবে ঝলমলে রোদ। বৃষ্টির এই রেশ কেটে গেলে আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।"
6
১৮ বছর বয়সে ছিনতাই দিয়ে অপরাধের খাতায় নাম লেখান মো. ইউসুফ ওরফে ইলিয়াছ। প্রায় এক দশক আগে হামকা গ্রুপের হয়ে ছিনতাই ও ডাকাতির মতো অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। একাধিকবার গ্রেপ্তারও হন। ২০১২ সালে সর্বশেষ জেলে যাওয়ার পর সেখানেই টানা পার্টির এক সদস্যের সঙ্গে পরিচয় হয়। হামকা গ্রুপ ছেড়ে যোগ দেন টানা পার্টিতে। ধীরে ধীরে দুর্ধর্ষ ছিনতাইকারীতে পরিণত হন ইউসুফ। তিনি এখন ২৩ মামলার আসামি।গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় নগরীর বায়েজিদের শেরশাহ এলাকা থেকে এই দুর্ধর্ষ ছিনতাইকারীকে দুটি কিরিচসহ গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সুমন মিয়া (২৭) নামে তাঁর আরেক সহযোগীও গ্রেপ্তার হন। জব্দ করা হয় একটি ভুয়া নম্বরের সিএনজিচালিত অটোরিকশা। এটি ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হতো বলে জানায় পুলিশ।ইউসুফ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ গ্রামের বাসিন্দা হলেও থাকেন নগরীর চান্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকায়। তাঁকে গ্রেপ্তারের পর বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ইউসুফ বহুবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে গেছেন। জেল থেকে বেরিয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন। পুলিশও তাঁকে বারবার ধরতে ধরতে বিরক্ত হয়ে গেছে। এত মামলা ও জেলের পরও তিনি শোধরাচ্ছেন না। সর্বশেষ বৃহস্পতিবার রাতে শেরশাহ এলাকায় ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয়দের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।ওসি কামরুজ্জামান বলেন, এর আগে ইউসুফের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ২২টি মামলা রয়েছে। গতকাল শুক্রবার নতুন করে তাঁর বিরুদ্ধে বায়েজিদ থানায় আরও একটি মামলা হয়েছে।পুলিশের দেওয়া তথ্যে, ইউসুফের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ৪টি, চান্দগাঁওতে ৬টি, বোয়ালখালীতে ৩টি, বায়েজিদে ৪টি, খুলশীতে ৩টি, হালিশহরে ২টি ও ডবলমুরিং থানায় ১টি মামলা রয়েছে।কামরুজ্জামান বলেন, ইউসুফ সিএনজিচালিত অটোরিকশা চালানোয় পারদর্শী। বিভিন্ন জায়গায় অপরাধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দ্রুত পালিয়ে যেতেন। দ্রুতগতিতে চালানোর জন্য অটোরিকশায় জ্বালানি হিসেবে গ্যাসের পরিবর্তে পেট্রল ব্যবহার করে থাকেন তিনি। তাঁর কাছ থেকে যে অটোরিকশা জব্দ করা হয়েছে সেটির বৈধ কাগজপত্র নেই।ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, অটোরিকশাটির সামনে একটি ভুয়া নম্বর দেওয়া থাকলেও পেছনে কিছু লেখা নেই। পেছন থেকে ধাওয়া দিলে যাতে গাড়িটিকে শনাক্ত না করা যায় সে জন্য এই কৌশল নেওয়া হয়।পুলিশ কর্মকর্তারা বলছেন, ২০০৫ সালে ইউসুফ ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। সে সময় হামকা গ্রুপের নেতা হামকা নুর আলমের হয়ে কাজ করতেন। কিন্তু ভাগ-ভাটোয়ারার দ্বন্দ্বে ওই গ্রুপ ছেড়ে টানা পার্টিতে যোগ দেন। ২০১২ সালে জেলে যাওয়ার পর সেখানে টানা পার্টির সদস্য ভুট্টোর সঙ্গে পরিচয়ের পর সে দলে ভিড়ে যান ইউসুফ। ২০১৪ সালে জেল থেকে বেরিয়ে তাদের হয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই শুরু করেন। ২০১৮ সালে খুলশী এলাকায় এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির ব্রিটিশ শিক্ষক জুলিয়া ডেভিসের ব্যাগ ছিনতাই করে ইউসুফের দলটি। আলোচিত ওই ঘটনায় তখন পুলিশ অভিযান চালিয়ে বাম হাতে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে। পরে জামিনে বেরিয়ে তিনি নতুন সদস্য সংগ্রহ করে নগরীতে ছিনতাই শুরু করেন।২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর বায়েজিদ থেকে ইউসুফ অস্ত্র ও অটোরিকশাসহ গ্রেপ্তার হন। পরে দীর্ঘদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
6
দুই তারকা গ্রানিট ঝাকা ও জিহার্দান শাকিরির গোলে গতকাল কালিনিনগ্রাদে গ্রুপ-ই'র ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে সুইজারল্যান্ড। এই দুই সুইস তারকাই আলবেনিয়ান বংশোদ্ভূত। সে কারনেই গোল করার পরে দুজনেই জন্মভূমির জাতীয় পতাকায় থাকা ঈগলের আদলে দুই হাত দিয়ে প্রতিকীভাবে গোল উদযাপন করেছেন। এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে মাঠ ছাড়ায় দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ড এখন শেষ ১৬'র স্বপ্নে বিভোর। প্রথম ম্যাচে তারা ফেবারিট ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করেছিল।ঝাকা ও শাকিরি দু'জনের জন্মই আলবেনিয়ান ঐতিহ্যে হলেও তারা বেড়ে উঠেছেন সুইজারল্যান্ডে। আলবেনিয়ার জাতীয় পতাকায় থাকা ঈগলের আদলে দুজনেই গোল করার পরে দুই হাত দিয়ে তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এর মাধ্যমে তারা প্রমান করেছেন জন্মভূমিকে এখনো তারা মনে রেখেছেন।সার্বিয়ার সাবেক প্রদেশ কসভোতে জন্ম নিয়েছেন শাকিরি। ২০০৮ সালে সার্বিয়ার থেকে বের হয়ে এসে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় কসভো। যদিও কসভোর এই স্বাধীনতার অনুমোদন দেয়নি সার্বিয়া। যে কারনে দুই দেশের মধ্যে অস্থিরতা বিরাজমান রয়েছে। অন্যদিকের ঝাকার বাবা-মা কসভোর স্থানীয় হলেও তার মূলত আলবেনিয়ান বংশোদ্ভূত। গোল উদযাপনের সময় তারা এমন করেছিলেন কেন এই প্রশ্নের উত্তরে শাকিরি ম্যাচ শেষে বলেছেন, এটা শুধুমাত্র আমাদের আবেগ থেকে হয়েছে। তিনি বলেন, 'ফুটবলে সবসময়ই আবেগটা একটু বেশী কাজ করে। সবাই দেখেছে আমরা গোল করার পরে কি করেছি। এটা আবেগ থেকেই হয়েছে, এখানে অন্য কিছু কাজ করেনি।' ম্যাচে শাকিরি যে বুট পড়েছিলেন তার একটিতে সুইস ও অন্যটিতে কসভোর পতাকা ছিল। যা নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
12
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাইকে হত্যার ঘটনায় আটক উত্তর কোরীয় সন্দেহভাজনকে ছেড়ে দেবে মালয়েশিয়া। ন্যামকে হত্যা করায় দুই নারীকে অভিযুক্ত করার একদিন পর বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল একথা জানান। গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং-ন্যাম নিহত হওয়ার পর রি জং চল প্রায় দুই সপ্তাহ ধরে পুলিশ হেফাজতে বন্দি রয়েছেন। মোহাম্মাদ আপান্দি আলী বলেন, 'রি জং চলকে মুক্তি দেয়া হবে। তাকে জিজ্ঞাসাবাদ করা শেষ হয়েছে। তাকে অভিযুক্ত করার পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাকে কাল ছেড়ে দেওয়া হবে।'
3
'বুদ্ধের পা যখন পানিতে তলিয়ে যায়, লেশান তখন ঘুমাতে পারে না।' এমন একটা কথা বলেন চীনের লেশান শহরের বাসিন্দারা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে লেশান শহরটি অবস্থিত। সেখানেই রয়েছে ঐতিহ্যবাহী বুদ্ধমূর্তিটি। লেশান শহরের পাশ দিয়ে বয়ে গেছে ইয়াংসি নদীর তিনটি শাখা। কয়েক শতাব্দী আগে লেশানের বাসিন্দারা পাহাড় খোদাই করে বুদ্ধের একটি পাথরের মূর্তি তৈরি করেছিলেন। ৭০ মিটার উচ্চতার প্রাচীন বুদ্ধমূর্তিটি খরস্রোতা নদীর পাশে এত দিন ভালোই ছিল। কিন্তু ২০২০ সালের আগস্টে বিশাল আকৃতির বুদ্ধমূর্তিটির পা পানিতে তলিয়ে যায়। ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি চীনের ক্ষমতায় আসার পর এমন ঘটনা আগে কখনো ঘটেনি। গত বছর শহরটি ভয়াবহ বন্যার কবলে পড়ে। বন্যায় লেশানের হাজারো বাসিন্দা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লেশানে এই পরিস্থিতি সৃষ্টির পেছনে শুধু নদীই দায়ী নয়, শহরটি যেভাবে গড়ে উঠেছে, তারও দায় রয়েছে। নগর-পরিকল্পনাবিদেরা শহরটি থেকে বন্যার পানিনিষ্কাশনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। চার দশকের অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের ফলে চীনের অন্য অনেক শহরও একই সমস্যার মুখোমুখি। অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে শহরগুলোর প্রস্তুতি খুবই দুর্বল। গত জুলাইয়ে দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের রাজধানী ঝেংঝুতে ঝড় আঘাত হানে। সেখানে এক বছরের সমান বৃষ্টিপাত হয় মাত্র তিন দিনে। অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যার পানিতে গাড়ি পর্যন্ত ভেসে যায়। এই ঘটনায় প্রায় ৩০০ জন প্রাণ হারান। চীনা গবেষকদের তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় বার্ষিক ক্ষয়ক্ষতির পরিমাণ দ্বিগুণ হয়েছে। ১৯৫০ সালে চীনে প্রতি ১০ জনে একজন শহরে বাস করত। এখন এই সংখ্যা প্রতি ১০ জনে ছয়জন দাঁড়িয়েছে। প্রায় ৭০ শতাংশ শহর প্লাবনভূমিতে অবস্থিত। পিকিং বিশ্ববিদ্যালয়ের স্থপতি ইউ কংজিয়ান বলেন, 'আমরা অতিরিক্ত নির্মাণযজ্ঞ চালিয়েছি। আমরা ভুলভাবে এটা করেছি।' চীনে বন্যা ঠেকাতে 'স্পঞ্জ সিটি' গড়ে তোলার জন্য যেসব ব্যক্তি প্রথম আহ্বান জানান, তাঁদের একজন কংজিয়ান। স্পঞ্জ সিটি হলো এমন এক ব্যবস্থা, যেখানে শহরগুলো বৃষ্টির পানি শুষে নিয়ে বন্যা প্রতিরোধ করবে। কংজিয়ান চীনের পুরোনো সেচব্যবস্থা থেকে এই কৌশল তৈরির প্রেরণা পান। কংজিয়ানের হিসাবমতে, নগরায়ণের ফলে এক-তৃতীয়াংশ মাছ চাষের পুকুর ও অর্ধেক জলাভূমি বিলীন হয়ে গেছে। স্পঞ্জ সিটি ধারণাটিকে আমলে নিয়ে পরিকল্পনায় অঙ্গীভূত করে চীন সরকার। এ বিষয়ে ২০১৫ সালে দেশটির সরকার কয়েক দফা নির্দেশনাও দেয়। ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ শহর ৭০ শতাংশ বৃষ্টির পানি সংরক্ষণ করে তা পুনরায় ব্যবহারের উপযোগী করবে। স্থানীয় কর্তৃপক্ষ নিজস্ব লক্ষ্য ঠিক করে। ২০১৮ সালে ঝেংঝু শহর কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে তারা ২০৩০ সালের মধ্যে ১০ ভাগের ৯ ভাগ মূল শহর এলাকা স্পঞ্জ সিটির আওতায় আনবে। চলতি বছর লেশান শহর কর্তৃপক্ষও ঘোষণা দিয়েছে যে ২০২৫ সালের মধ্যে ৪০ শতাংশ নগর এলাকাকে তারা সরকার নির্ধারিত স্পঞ্জ সিটির মানদণ্ডের আওতায় নিয়ে আসবে। চীনের শহরগুলো দীর্ঘদিন ধরে বন্যা প্রতিরোধে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কাজে ভারী প্রকৌশল ও প্রযুক্তি ব্যবহার করছে তারা। কিন্তু তার ফল আশানুরূপ নয়। 'স্পঞ্জ ইফেক্ট' তৈরির জন্য কৃত্রিম জলাভূমি তৈরিসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ দরকার। তবে ঝেংঝুর বন্যা গোটা দেশকেই হতবাক করে দিয়েছিল। এই বন্যা দেখে চীনের অনেকের মনে স্পঞ্জ সিটির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দেয়। তবে বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত যে ঝেংঝুতে স্পঞ্জ সিটি প্রকল্পের কার্যকারিতা অপ্রমাণিত হয়নি। কারণ, প্রকল্পটি বর্তমানে যে পর্যায়ে রয়েছে, সে অবস্থায় তার কার্যকারিতা মূল্যায়ন করাটা ঠিক হবে না। তাঁদের মতে, ২০৩০ সালের আগে ঝেংঝুর স্পঞ্জ সিটি প্রকল্পের কার্যকারিতা মূল্যায়ন করা কঠিন হতে পারে। বেইজিংয়ের চায়না অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির কং ফেং বলেন, বন্যার পানি সংগ্রহ করার জন্য আরও ভূগর্ভস্থ স্থানের প্রয়োজন। গাড়ি পার্কিংয়ের জন্য ভূগর্ভে যে স্থানগুলো রয়েছে, তার মধ্যে সর্বশেষ পর্যায়টি জরুরি পরিস্থিতিতে পানি ধারণের কাজে ব্যবহার করা যেতে পারে বলে উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। কিন্তু এই ধরনের বিকল্প ব্যবস্থার এখনই দরকার পড়বে না বলে মত কং ফেংয়ের। এ প্রসঙ্গে তিনি বলেন, একবার এটি ব্যবহার করা হলে তা শহরের জন্য রক্ষাকারী হিসেবে কাজ করবে। কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় সরকারগুলো স্পঞ্জ সিটি তৈরির জন্য বরাদ্দ পাওয়া অর্থ ভুল কাজে ব্যয় করে থাকে। প্রাকৃতিক পানিনিষ্কাশনব্যবস্থা তৈরিতে ব্যয়বহুল কোনো জায়গা ব্যবহারের ক্ষেত্রে তাদের মধ্যে প্রায়ই অনাগ্রহ দেখা যায়। একটি কার্যকর স্পঞ্জ সিটি গড়ে তোলার জন্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্পঞ্জ সিটি যে কাজ দিচ্ছে, তার প্রমাণ দেশটির অন্যান্য স্থানে পাওয়া যাচ্ছে। ঝেংঝুর মতো উহান একটি বন্যাপ্রবণ শহর। এটিও ইয়াংসি নদী-তীরবর্তী শহর। স্পঞ্জ সিটির পাইলট প্রকল্পের অংশ হিসেবে ২০১৫ সালে শহরটিকে বেছে নেওয়া হয়। গত বছরের ৫ থেকে ৬ জুলাই উহানে রেকর্ড বৃষ্টিপাত হয়। বৃষ্টি থেকে সৃষ্ট বন্যার পানি কয়েক ঘণ্টার মধ্যেই সরে যেতে শুরু হয়। এমনকি পরদিন বিশ্ববিদ্যালয়গুলোর তীব্র প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়। কং ফেং বলেন, ঝেংঝুর বন্যার পানির স্তর আগের চেয়ে দ্রুতগতিতে কমেছে। অনেক সমালোচক অবশ্য এই সত্যকে উপেক্ষা করেন। তুলনামূলক দ্রুতগতিতে পানি কমার ক্ষেত্রে শহরে গৃহীত বন্যা প্রতিরোধের পদক্ষেপ সাহায্য করেছিল। এসব পদক্ষেপের মধ্যে ছিল ৫ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ পয়োনালা নির্মাণ বা সংস্কারকাজ। ঝেংঝুর পানি শোষণব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য শহরের কর্মকর্তারা সম্প্রতি স্থপতি ইউ কংজিয়ান ও তাঁর দলের কাছে সহায়তা চেয়েছেন। দ্য ইকোনমিস্ট অবলম্বনে আল-আমিন সজীব
3
কয়েকদিন আগে বাগেরহাটের মোল্লাহাটের কলেজছাত্র আল-আমিন শেখ (১৯) মারা যান। এর চার দিন পর ওই আজ বৃহস্পতিবার দুপুর ২টার উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তায় পড়ে মারা যান তিনি তাঁর মা মিনা বেগম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।প্রতিবেশিরা জানান, গত শনিবার (২৮ মে) রাতে উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামের আল-আমিন শেখ বাড়ি থেকে বের হয়ে গোসল করতে যান। এরপর আর তাঁকে খুজে পাওয়া যায়নি। পরের দিন পুকুর থেকে ওই কলেজ ছাত্রের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে এলাকাবাসী। এরপর থেকে মা মিনা বেগম ছেলের শোকে পাগল প্রায়। একমাত্র ছেলেকে হারিয়ে মিনা বেগম খাওয়া-দাওয়া ছেড়ে দেন এবং দ্বিগবিদিক ছোটাছুটি করেন। আল-আমিন শেখ মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের ২০২২ শিক্ষা বর্ষের এইচ এসসি পরীক্ষার্থী ছিলেন।মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জব্বার ফারুকী বলেন, মিনা বেগম নামের এক নারীকে তাঁর স্বজনেরা হাসপাতলে নিয়ে আসেন। তবে এখানে আসার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই।স্থানীয় গাংনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল আলম বলেন, একমাত্র ছেলে আলামিনকে হারিয়ে পাগল প্রায় মা মিনা বেগম। কোনোভাবেই মেনে নিতে পারছিল না ছেলের মৃত্যু।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতিয়ার রহমান বলেন, মিনা বেগম নামের এক নারী মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
6
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন উগ্রবাদী বক্তত্য, বিভ্রান্তিমূলক তথ্য প্রদানের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এ আদেশ দেন। এরআগে এদিন রিমান্ড শেষে ইব্রাহীমকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক হাসানুজ্জামান। তবে আসামিপক্ষের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে আসামি মুফতি ইব্রাহিমকে আটক করে ডিবির একটি বিশেষ ইউনিট। এ সময় তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে উচ্চকণ্ঠে বলতে থাকেন, গুন্ডা ও 'র' এর এজেন্ট তাঁর বাড়ি ঘিরে ফেলেছে। পরদিন মঙ্গলবার তার বিরুদ্ধে ডিবির উপপরিদর্শক (এসআই) মুন্সি আব্দুল লোকমান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়া একই দিন মঙ্গলবার রাতে জেড এম রানা নামের একজন বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এ মামলায় তাকে ২৯ সেপ্টেম্বর দুইদিনের রিমান্ডে নিতে আদেশ দেন আদালত। উল্লেখ্য, সম্প্রতি জুম্মার নামাজের খুতবা, ওয়াজ মাহফিল, ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি ও পেজে তিনি নানা ধরনের বক্তব্য, তত্ত্ব ও সূত্র দিয়ে আলোচিত-সমালোচিত হন বিতর্কিত ধর্মীয় বক্তা মুফতি কাজী ইব্রাহীম। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কাজী ইব্রাহীমের সমালোচিত মতবাদের মধ্যে একটি হলো- করোনাভাইরাসের টিকা দেয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে।
6
গাঁজার গাছসহ আটক হালিম শেখ (৫০) নামের এক সহযোগীকে বাঁচাতে মানসিক ভারসাম্যহীন আফছার মোল্লাকে (৪০) মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান খানের বিরুদ্ধে।এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও থানার ওসির পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। চেয়ারম্যান জানান, তিনি হালিমের পরিবারের অনুরোধে আফছারকে নিয়ে থানায় গেছেন। আর ওসি জানান, ঘটনাস্থল থেকে আফছারকে আটক করা হয়েছে। পরে চেয়ারম্যানকে থানায় ডেকে আনা হয়েছে। তাঁর সামনেই আফছার নিজের দোষ স্বীকার করেন।এ বিষয়ে অভিযুক্ত হালিম শেখ উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নেওয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ শেখের ছেলে এবং ভুক্তভোগী আফছার মোল্লা একই গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে।ভুক্তভোগী আফছার মোল্লার স্ত্রী শাহিদা খাতুন অভিযোগ করে জানান, গত ২৬ ফেব্রুয়ারি ভোরে নেওয়া গ্রামের হালিম শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গাঁজার গাছসহ আটক করে পুলিশ। একই দিন রাত ১২টার দিকে হঠাৎ হালিম শেখের ভাই ও ছেলেরা এসে আমার স্বামীকে ডাকাডাকি করেন। এ সময় ঘুম থেকে উঠলে তাঁরা আমার স্বামীকে হালিমের দোষ স্বীকার করতে বলেন। তারা বলেন, 'হালিমের গাঁজার গাছ তুই লাগিয়েছিস, তুই গাঁজা খাস। তুই স্বীকার করলে হালিমকে ছেড়ে দেবে। আর তুই পাগল, তোর কিছু হবে না, পুলিশ তোকে ধরবে না।' এ সময় আমার স্বামী প্রথমে অস্বীকৃতি জানালে তারা তাকে চড়-থাপ্পড় মারেন এবং ভয়ভীতি দেখিয়ে এক হাজার টাকা দিয়ে পরদিন সকালে তাঁদের সঙ্গে থানায় যাওয়ার জন্য বলে চলে যান। পরদিন সকালে আমার স্বামী মাঠে যাওয়ার পথে জোর করে তাঁরা চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যান। পরে চেয়ারম্যান ও তার সহযোগীরা আমার স্বামীকে থানায় নিয়ে যান। পরে শুনেছি আমার নির্দোষ স্বামীকে পুলিশ কারাগারে পাঠিয়েছে।এ বিষয়ে আফছারের ভাই খালেক মোল্লা বলেন, 'আমার ভাই মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যে তাকে পায়ে শিকল ও হাতে বেড়ি দিয়ে বেঁধে রাখা হয়। সে নিয়মিত পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নেয় ও ওষুধ খায়। মাঝেমধ্যে যখন সুস্থ থাকে তখন এলাকায় দিনমজুরের কাজ করে। আমরা থানায় গিয়ে পুলিশকে অনুরোধ করেছি, কিন্তু তাতে কাজ হয়নি।'স্থানীয় গ্রাম পুলিশ ইয়াছিন আলী বলেন, 'আমার উপস্থিতিতেই হালিম শেখকে তাঁর নিজ বাড়িতে লাগানো গাঁজার গাছসহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন শুনি চেয়ারম্যানের লোকজন আফছারকে ধরে থানায় নিয়ে গেছে। খবর পেয়ে আমি থানায় গিয়ে দেখি ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে।'সরেজমিনে খাইরুল শেখ, আব্দুল মান্নান, শাহিদা খাতুন, ইনামুল হকসহ অন্তত ১০ জন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আফছার একজন নিরীহ মানুষ এবং মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যে তাকে শিকল-বেড়ি দিয়ে বেঁধে রাখতে দেখেন তারা। আগে কোনো ধরনের অপরাধের সঙ্গে তাকে জড়িত হতে দেখেননি। এমন একজন মানসিক রোগীকে এভাবে ফাঁসিয়ে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।আফছারকে থানায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করে নাজিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান বলেন, 'গ্রেপ্তারের পর হালিমের ভাইয়েরা আমার কাছে আসে এবং বলে, 'তিন মাস আগে তাদের বাড়িতে আফছার ফুলের গাছ মনে করে গাঁজার গাছটি লাগিয়েছিল।' এরপর আমি আফছারকে জিজ্ঞাসা করলে সে গাছ লাগানোর কথা স্বীকার করে। পরে আমি ও হালিমের লোকজন তাকে নিয়ে থানার ওসির কাছে যায়। আফছার ওসির সামনে সব দোষ স্বীকার করলে পুলিশ দুজনকেই হাজতে পাঠায়।নাজিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান বলেন, 'যেহেতু আফছার নিজে দোষ স্বীকার করেছে, তাই আফছারকে আমি থানায় নিয়ে গিয়েছিলাম।'আফছারকে নানা ভয়ভীতি ও লোভ দেখিয়ে থানায় জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে মশিউর রহমান খান বলেন, 'হালিমের ভাইয়েরা আফছারকে ভয় দেখাতে পারে, কিন্তু আমি কিছু করিনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়।'এ বিষয়ে সুজানগর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, যেহেতু আফছার নিজে দোষ স্বীকার করেছেন, সেহেতু হালিমের সহযোগী হিসেবে তাঁকেও কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকেই আফছারকে আটক করা হয়েছে। পরে চেয়ারম্যানকে ডাকা হয়েছিল, চেয়ারম্যানের সামনেই তিনি স্বীকার করেছেন। এখন চেয়ারম্যান বা কে কী বলল সেটা আমার দেখার বিষয় নয়। এজাহারে যেটা বলা আছে সেটাই বিষয়। মামলার এজাহারে ঘটনাস্থলে আটকের বিষয় উল্লেখ আছে।
6
জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘ ১০ মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। অনেক ব্যয়বহুল হলেও চিকিৎসা চালিয়ে যাচ্ছে পরিবার। এই চিকিৎসার ব্যয় বহনে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন ফারুকের পরিবার। সংবাদমাধ্যমকে এ তথ্য জানান অভিনেতার স্ত্রী ফারহানা ফারুক। তিনি বলেন, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা অনেক ব্যয়বহুল, এ জন্য সম্পত্তি বিক্রি করতে হয়েছে। সন্তানরা দেশে থেকে তার বাবার জন্য টাকা পাঠাচ্ছে। সহায়-সম্পত্তি সব চলে গেলেও আফসোস নেই। শুধু ফারুক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাই। গত বছরের মার্চে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ফারুক। এরপর থেকেই অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এখন সেখানেই ভর্তি আছেন তিনি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
2
তালিবান অগ্রাভিযান থামাতে আফগানিস্তানে রাতে অনির্দিষ্টকালের জন্য রাত্রিকালীন কারফিউ জারি জারি করেছে আফগান কর্তৃপক্ষ। তালেবান অগ্রাভিযান থামাতে হিমশিম খেতে থাকার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিয়েছে সরকারি বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান গ্ুপটি দ্রুত যুদ্ধক্ষেত্রে সফল্য লাভ করছে। তারা প্রায় ৩৪টি প্রদেশের রাজধানী ও দেশের রাজধানী কাবুলের কাছে এসে পৌঁছেছে। আফগান স্বরাষ্ট্র দফতরের মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানান, সকল প্রদেশে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কারফিউ'র আওতায় থাকবে না শুধুমাত্র কাবুল, নানগর্হার ও পাঞ্জশির প্রদেশ। মুখপাত্র আহমেদ জিয়া জিয়া বলেন, গ্ুপটি সাধারণত রাতের শেষ ভাগে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। তাই সহিংসতা এড়াতে জনগণের রাত্রিকালীন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হচ্ছে। মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও জোটবাহিনী প্রত্যাহার শুরু করলে, তালিবান ব্যাপক অভিযান শুরু করে।সূত্র : ভয়েস অব আমেরিকা
3
ক্যান্সারে মারা গিয়েছিল ১৪ বছরের মেয়েটি। কোনো একদিন আবার তাকে বাঁচিয়ে তোলা যাবে, এমন আশায় নিজের দেহ হিমায়িত করে সংরক্ষণের অনুরোধ জানিয়েছিল মেয়েটি। আদালত তার শেষ ইচ্ছের পক্ষে সম্মতি দিয়েছে। মেয়েটি যখন হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন, তখন ব্রিটেনে হাইকোর্টের বিচারপতি পিটার জ্যাকসন তাকে সেখানে দেখতে পর্যন্ত যান। তিনি জানিয়েছেন, মেয়েটি যেভাবে তার দুর্ভাগ্যকে মেনে নিয়ে এর মুখোমুখি হয়েছিল, সেটি তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। খবর বিবিসির গত অক্টোবরে ক্যান্সারে আক্রান্ত এই কিশোরী মারা যায়। এরপর তার দেহ কবর দেয়ার পরিবর্তে হিমায়িত করে সংরক্ষণ করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। এভাবে মৃতদেহ সংরক্ষণের প্রক্রিয়াটিকে বলা হয় 'ক্রায়োনিকস'। যারা এই পদ্ধতিতে মৃত্যুর পর তাদের দেহ সংরক্ষণ করতে চান, তারা বিশ্বাস করেন, বৈজ্ঞানিক অগ্রগতির ফলে একদিন মৃত মানুষকে পুনরুজ্জীবিত করা যাবে এবং যে রোগে তারা মারা গেছেন তারও নিরাময় খুঁজে পাওয়া যাবে। মৃত্যুর আগে এই কিশোরী আদালতের বিচারকের কাছে চিঠি লিখে জানিয়েছিল, সে আরও বাঁচতে চায় ও তার দেহ মাটিতে কবর দেয়া হোক সেটা চায় না। তিনি আরও বলেন, 'আমি মনে করি আমার দেহ যদি সংরক্ষণ করা হয় তাহলে ভবিষ্যতে আমার অসুখ সারিয়ে আমাকে পুনরুজ্জীবিত করা যাবে, বহু শত বছর পরে হলেও।' তবে মেয়েটির শেষ ইচ্ছে নিয়ে বিরোধ দেখা দিয়েছিল তার বাবা-মার মধ্যে। মেয়েটির মা তার এই সিদ্ধান্ত সমর্থন করলেও তার বাবা ছিলেন এর বিপক্ষে। তাই শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। বিচারক মেয়েটির পক্ষে রায় দিয়ে বলেছে, তাদের এই সিদ্ধান্ত 'ক্রায়োনিক্স এর পক্ষে বা বিপক্ষে নয়। মেয়েটির মৃতদেহ নিয়ে কী করা হবে, সেটা নিয়ে বাবা-মার মধ্যে যে বিরোধ দেখা দিয়েছে, সেটারই মীমাংসা দিয়েছেন তারা। মৃত্যুর আগেই মেয়েটি আদালতের এই রায় জেনেছিল। এই মামলায় তার মায়ের পক্ষের আইনজীবী জানিয়েছেন, আদালতের রায় শুনে মেয়েটি খুশি হয়েছিল। ক্রায়োনিক্স এক বিতর্কিত বিষয়। এখনও পর্যন্ত কেউ নিশ্চিত নন, আসলেই এভাবে সংরক্ষণ করা দেহ কোনো দিন পুনরুজ্জীবিত করা যাবে কি-না। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় এই পদ্ধতিতে বহু মানুষের মৃতদেহ সংরক্ষণ করা হয়। তরলায়িত নাইট্রোজেনে হিমাংকের ১৩০ ডিগ্রির নিচের তাপমাত্রায় এসব দেহ হিমায়িত করে রাখা হয়। একটি দেহ এভাবে অসীম সময় পর্যন্ত রেখে দেয়ার খরচ ৩৭ হাজার ডলারের কাছাকাছি।
3
তিন মাসের বেশি সময় লকডাউনে থাকার পর প্রথমবারের মতো রাতে বাইরে বেড়ানোর সুযোগ পেয়েছে ইংল্যান্ডের মানুষ। দীর্ঘ সময় পর সামাজিক দূরত্ব বজায় রেখে রাতের আধারে রঙিন বাতিতে উজ্জল ছিল বার, রেস্টুরেন্ট, পার্লার, সিনেমা হল ও থিম পার্কগুলো। তবে মন্ত্রীদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগও বলছে এখনো ঝুঁকি মুক্ত নয় কেউই। শনিবার রাতে করোনা ভাইরাসে মৃতদের স্বরণে জানালায় বাতি জ্বালিয়ে রাখা হয়। ডাউনিং স্ট্রিটেও নীল-সাদা আলো জ্বলতে দেখা যায়। ব্লেক্যপুল টাওয়ারসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলোতের আলোকসজ্জা করা হয়। সরকার অনুমতি দিলেও নিরাপত্তার কথা বিবেচনা করে ৩০ শতাংশ দোকানপাট বেন্ধ রাখা হয়েছে। তবে সব খুলে দেয়ারও কিছু সমালোচনা করছে অনেকে। অন্যদিকে দীর্ঘদিন পর লকডাউন তুলে নেয়া হলেও অনেক নিয়ম মেনে বাইরে যেতে হচ্ছে নাগরিকদের। ৩ ঘণ্টার বেশি সময় রেস্টুরেন্টে অবস্থান করতে পারবে না কেউ।
3
পরিকল্পিতভাবে চালের দাম বাড়িয়ে দেশের একটি 'শিল্পগ্রুপ সিন্ডিকেট' সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি আরও বলেন, চাল নিয়ে এই ষড়যন্ত্র বন্ধ না করলে জনগণকে সঙ্গে নিয়ে এসব শিল্পগ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করা হবে।গতকাল শনিবার সকালে নগরীর পাহাড়তলী বাজারে গিয়ে পাহাড়তলী বণিক সমিতির নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠককালে খোরশেদ আলম সুজন এ কথা বলেন।বৈঠকে ব্যবসায়ীরা উত্তরবঙ্গের মোকাম থেকে চাল বিক্রি সীমিত করে ফেলায় দাম বাড়ছে বলে সুজনকে জানান। তারা আরও অভিযোগ করেন, বড় বড় মিল মালিকের পাশাপাশি কয়েকটি শিল্পগ্রুপ চাল কিনে গুদামে মজুত করে রেখেছে। ফলে ৫০ কেজি চালের বস্তা দুই দিনের ব্যবধানে প্রায় ৩০০ টাকা বেড়েছে। এ ছাড়া চালের সংকট তৈরি হবে-বাজারে এমন গুজবও ছড়ানো হয়েছে বলে তারা জানান।নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন পরে বলেন, 'পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে শিল্পগ্রুপ সিন্ডিকেট। এদের মধ্যে কিছু শিল্পগ্রুপ অতীতে স্বাধীনতাবিরোধী চক্রের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তারা কৌশলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এরা দেশের শত্রু, জাতির শত্রু। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।'বৈঠক থেকে খোরশেদ আলম সুজন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে চালের বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। জেলা প্রশাসক আগামী বৃহস্পতিবার এ বিষয়ে সমন্বয় সভা করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন, পাহাড়তলী বণিক সমিতির সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এম শওকত আলী, বণিক সমিতির সহসভাপতি রহমত উল্ল্যা, জাফর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম সোহেল, কোষাধ্যক্ষ দিদারুল হক উপস্থিত ছিলেন।
6
কেশবপুরে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কাটার অপরাধে আব্দুল হালিম (৫৯) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।গতকাল মঙ্গলবার বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে কেশবপুরের বুড়িভদ্রা নদীর পাড়ের মাটি মেশিন দিয়ে কাটার বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে মাটি কাটার অপরাধে উপজেলার মঙ্গলকোট গ্রামের আব্দুল হালিমকে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
6
যৌন হয়রানির অভিযোগে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের বাসভবনে ব্যাপক ভাংচুর চালিয়েছে শিক্ষার্থীরা। তারা অধ্যক্ষ অধ্যাপক মো. বদরুদ্দোজার সরকারি বাসভবন ঘেরাও করে রাখে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ৯টা পর্যন্ত অধ্যক্ষ তার বাসভবনে অবরুদ্ধ ছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হোস্টেলের নিয়ম ভাঙার অভিযোগে কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে অধ্যক্ষ তার সরকারি বাসভবনে ডেকে পাঠান। পরে অধ্যক্ষ ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। মেয়েটি সেখান থেকে পালিয়ে এসে বিষয়টি শিক্ষার্থীদের জানালে তারা অধ্যক্ষের বাসভবনে হামলা চালায়। বিক্ষুব্ধরা বাসভবনের একতলা ও দোতলায় থাকা ফ্রিজ, আলমারি, রাইসকুকার, ড্রেসিং টেবিলসহ বিভিন্ন সামগ্রী ভাংচুর করে। খোঁজ নিয়ে জানা যায়, অধ্যক্ষ ওই বাসভবনে সপরিবারে বসবাস করলেও তার স্ত্রীসহ অন্যরা বর্তমানে ঢাকায় রয়েছেন। ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। ওই ছাত্রী জানান, কয়েকদিন আগে তিনি কলেজ হোস্টেলে ওঠেন। হোস্টেলে মোবাইল ফোন ব্যবহারের নিয়ম না থাকলেও বাড়িতে কথা বলার জন্য তিনি একটি ফোন কেনেন। এ ঘটনায় নিয়ম ভাঙার অভিযোগে অধ্যক্ষ দপ্তরীর মাধ্যমে তাকে বাসভবনে ডেকে পাঠান। এসময় অধ্যক্ষ তাকে অনৈতিক প্রস্তাব দেন। পরে পালিয়ে এসে তিনি কলেজের অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান। তবে অধ্যক্ষ মো. বদরুদ্দোজা দাবি করেন, সম্প্রতি হোস্টেলে একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে কথা বলার জন্য তিনি মেয়েটিকে তার বাসভবনে ডেকেছিলেন। তাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেন, 'পরিস্থিতি সামাল দিতে বিকেলেই অধ্যক্ষের বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান হয়। কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক লাল মোহাম্মদ বলেন, 'অধ্যক্ষ স্যারের হার্টের সমস্যা রয়েছে। অসুস্থ বোধ করায় রাত ৯টার দিকে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠনো হয়েছে।'
6
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে চৌগ্রাম গ্রামের খালের ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে ১০টি গ্রামের মানুষ। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো, আর বর্ষায় নৌকায় পার হতে হয় নদ। বয়স্ক ও শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্যসহ মালামাল পরিবহনে মারাত্মক অসুবিধার মধ্যে পড়তে হয় এলাকাবাসীকে। জানা যায়, সিংড়া উপজেলার ছোট চৌগ্রামে খালের ওপর দিয়ে ১০টি গ্রামের মানুষকে নিয়মিত যাতায়াত করতে হয়। কিন্তু সেতু না থাকায়, এসব গ্রামের কয়েক হাজার মানুষের বর্ষায় নৌকা, আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই ভরসা। এ ব্যাপারে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান স্থানীয় জনপ্রতিনিধি। মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে ১২৫ মিটার দীর্ঘ একটি সেতুর প্রস্তাব করা হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। প্রস্তাব পাস হয়ে এলে দ্রুত ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে বদলির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। দুই এক দিনের মধ্যেই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে বুধবার (৩০ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মঞ্জুর কাদির বলেন, দুর্বল শিক্ষকদের মানসম্মত করে গড়ে তুলতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয়করণ হওয়া ২৫ হাজার ২৪০ প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে একই উপজেলার নিকটতম বিদ্যালয়ে বদলি করা হবে। কোনো শিক্ষক যাতে হয়রানির শিকার না হয় তা দেখা হবে। পরিপত্র জারির ১৫ দিনের মধ্যে বদলি করে মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেয়া হবে। তিনি আরও বলেন, নতুন জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের কোনো শিক্ষক দুর্বল থাকলে বদলি হওয়ার মাধ্যমে নিজের মানোন্নয়ন করতে পারবেন। একইভাবে আগের সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণ হওয়া বিদ্যালয়ে বদলি করে দুর্বল শিক্ষকদের মানোন্নয়ন করা হবে। তবে নতুন সরকারি হওয়া যেসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন তাদের বদলি করা হবে না বলে জানান তিনি। মঞ্জুর কাদির বলেন, 'এ সিদ্ধান্তের ফলে আগের সরকারি শিক্ষক এবং জাতীয়করণ হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে যে বিভাজন রয়েছে তা দূর হবে।' জানা গেছে, বাংলাদেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ছয়শ একটি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৭ হাজার ৬৭২টি। বিদ্যালয়বিহীন এলাকায় নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৩৪টি ও নতুন জাতীয়রণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৫ হাজার ২৪০টি। এছাড়াও পরীক্ষণ বিদ্যালয় রয়েছে ৫৫টি। দেখা গেছে, এসব বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা তিন লাখ ২২ হাজার ৭৬৬ জন। প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা দুই কোটি ১৯ লাখ ৩২ হাজার ৬৩৮ জন।
9
আগের অবস্থানেই আছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা। শীর্ষে আছে বেলজিয়াম। পরিবর্তন নেই পরের তিনটি স্থানেও। যথাক্রমে আছে, ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এদিকে দুর্দান্ত পারর্ফমেন্স ধরে রাখার পুরস্কার পেয়েছে পর্তুগাল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রথম র্যাঙ্কিং ঘোষণা করল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা। জানা গেছে, কোভিড-১৯ মহামারীতে বিশ্বব্যাপী ফুটবল স্থগিত হয়ে যাওয়ার সঙ্গে র্যাঙ্কিংয়ে ঘোষণাও বন্ধ করে দিয়েছিল ফিফা। স্থবিরতা শেষে এ মাসের শুরুতেই ফেরে আন্তর্জাতিক ফুটবল। উয়েফা নেশন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত শুরু করার পুরস্কার পেয়েছে পর্তুগাল। টানা দুই জয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে প্রতিযোগিতাটির অভিষেক আসরের চ্যাম্পিয়নরা। এক ধাপ নেমে ছয়ে আছে উরুগুয়ে। এক ধাপ এগিয়ে সাতে স্পেন। দুই ধাপ নেমে আট নম্বরে আছে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা ও কলম্বিয়ার কোনো পরিবর্তন হয়নি; যথাক্রমে নবম ও দশম স্থানে আছে দেশ দুটি।
12
পরীমনির জামিন বিষয়ে হাইকোর্টের প্রশ্নের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ কামনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, হাইকোর্টের দুজন বিচারক পরীমনির ব্যাপারে এত প্রশ্ন উঠিয়েছেন, খালেদা জিয়ার জামিনের প্রশ্ন তুলছেন না কেন? আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির (জাফর) এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। তিনি আদালতের উদ্দেশে বলেন, পরীমনিকে জামিন দিয়েছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিন। সভায় বিশেষ অতিথির বক্তবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'আজকে এত দিন পরেও খালেদা জিয়ার জামিন না দেওয়ার কী কারণ হতে পারে? কী আছে, কী করেছেন উনি? উনি তো চুরি করতে জানেন না? ওনার বড় অপরাধ হচ্ছে উনি চুরি করতে পারেন না। এটাই ওনার বড় অপরাধ। সেটা দিয়েও যখন সুবিধা হচ্ছে না। তখন নিত্যনতুন সমস্যা আনলেন। কবরের রাজনীতি শুরু করলেন।' অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাফরুল্লাহ বলেন, 'এই জাতির দুর্ভাগ্য। যারা এই দেশ স্বাধীন করেছে, তাদের জাতি স্মরণ করে না। পরীমণির মুক্তির জন্য হাইকোর্ট কথা বলে কিন্তু খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এর কারণ খালেদা জিয়া চুরি করতে জানেন না। পরীমনিকে যেমন জামিন দিয়েছেন, খালেদা জিয়াকে মুক্তি দেন। আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বাড়ির সামনে থেকে পুলিশ প্রত্যাহার করে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।' জাফরুল্লাহ বলেন, 'সব সময় নিত্যনতুন বিষয় সামনে তুলে আনা হয়। এখন আনা হয়েছে জিয়ার বিষয়। কিন্তু বিস্ময় হচ্ছে, করোনার সঙ্গে ডেঙ্গু বেড়েছে কিন্তু সরকার ডেঙ্গু মোকাবিলা করতে পারছে না। অথচ ডেঙ্গু আমরা সহজেই প্রতিরোধ করতে পারি নিজেদের সচেতনতা ও কোটি মানুষকে মশারি ও প্যারাসিটামল বিতরণ করে।' সংগঠনের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
9
আওয়ামী লীগকে বাঁচাতে মাফ চেয়ে দেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের মিলনায়তনে কৃষক দলের জাতীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সম্মেলনের প্রথম অধিবেশন মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হয়। বিকালে দ্বিতীয় অধিবেশন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সম্মেলনে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে যদি বাঁচাতে চান তাহলে মাফ চেয়ে দেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন। পদত্যাগ করুন, নতুন নির্বাচন দিন, যোগ্য ব্যক্তি দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করুন, নতুন সরকার আসুক। তিনি বলেন, এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের সাহেব। তিনি খুব সুন্দর সুন্দর কথা বলেন। চমৎকার আসনে বসে তিনি বিএনপির বিরুদ্ধে বিষোদগার করতে থাকেন। প্রতিদিন তিনি বিএনপিকে ছবক ও শিক্ষা দেন। আরে আগে আপনি নিজের ঘরে শিক্ষা দেন। আপনার ভাই কাদের মির্জা আপনার সম্পর্কে যে সমস্ত কথা বলেন এবং আপনাদের দলের লোকদের নিয়ে বলেন- সেগুলো শোনার পর আপনাদের থাকার কথা নয়, পদত্যাগ করা উচিত আপনাদের। আপনারা নিজেদের ঘরে মারামারি করে দু'জনকে হত্যা করেছেন। কোন বিচার নাই! বিএনপি চেয়ারপারসন প্রসঙ্গে ফখরুল বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তিনি অসুস্থ। বলা হয়েছে, সাজা স্থগিত। কোথায় সাজা স্থগিত? তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছেন, তা দেয়া হয়নি। দেশে রেখে তার চিকিৎসা করা কঠিন হচ্ছে। তাই আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। কৃষক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগে তো এই স্লোগান দেন নাই। আপনারা রাজনৈতিকভাবে তৈরি হন। আর স্লোগান হবে, খালেদা জিয়ার মুক্তি চাই, সকল রাজবন্দিদের মুক্তি চাই, তারেক রহমানকে দেশে ফিরে আনতে হবে, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ লুটেরা আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যোগ্য ব্যক্তিদের দিয়ে ইসি গঠন করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, যারা জেলা ও উপজেলা থাকেন, তারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। জেলা ও উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের চেহারা বদলে গেছে না? সব সময় চক চক করে। তারা এখন গাড়িতে চড়ে বেড়ায়। তাদের এই পরিবর্তন হয়েছে ৫ বছরের মধ্যে। শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন মির্জা ফখরুল। পরে শোক প্রস্তাব পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্যে রাখেন সংগঠনটি আহ্বান শামসুজ্জামান দুদু এবং সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন। টানা ২২ বছর পর নতুন নেতৃত্ব নির্বাচন করতে জাতীয় সম্মেলন করছে জাতীয়তাবাদী কৃষক দল। এটা সংগঠনটির চতুর্থ জাতীয় সম্মেলন। সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৮ সালের ১৬ মে। কৃষক দলের জাতীয় সম্মেলনে মোট কাউন্সিলরের সংখ্যা ৫৪৮জন। এর মধ্যে ৭৯ সাংগঠনিক জেলা কমিটির প্রতি জেলা থেকে ৫ জন করে মোট ৩৯৫ জন এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১৫৩ জন সদস্য কাউন্সিলর উপস্থিত ছিলেন। গত বছরের ২৭ ফেব্রুয়ারি নতুন নেতৃত্ব নির্বাচনকে সামনে রেখে শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেল হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/আরাফাত
6
সুনামগঞ্জ পৌর শহরে আদালতের সামনের সড়কের পাশেই মানববন্ধনের একটি ব্যানার টানানো। ব্যানারে বড় হরফে লেখা, 'রাব্বি হত্যার বিচার চাই'। তবে মানববন্ধনে রুপিয়া বেগম (৪৫) নামের এক নারী একাই দাঁড়িয়েছেন। তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সী মানুষ। আজ বুধবার দুপুরের দৃশ্য এটি। মানববন্ধনে দাঁড়ানো ওই নারীই রাব্বির মা। রুপিয়া বেগমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের পূর্ব নোয়ারাই গ্রামে। তাঁর একমাত্র ছেলে মেহেদী হাসান রাব্বি (২২) হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আজ তিনি একাই এ মানববন্ধন করেছেন। রুপিয়া বেগম বলেন, ২০১৯ সালে ২৩ জুলাই বিকেলে ছাতক পৌর শহরের সিমেন্ট ফ্যাক্টরি এলাকার বাজারের একটি দোকানে বসে ছিলেন রাব্বি। এ সময় দুর্বৃত্তেরা রাব্বির ওপর হামলা চালায়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রাব্বি গুরুতর আহত হন। পরে রাব্বিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর ২৬ জুলাই রুপিয়া বেগম বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ বিভিন্ন সময়ে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে। তবে আসামিদের কেউ কেউ উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। বর্তমানে আসামিদের মধ্যে শুধু লিয়াকত আলী জেলে আছেন। এ ছাড়া একজন আসামি পলাতক। পুলিশ মামলার তদন্ত করে ১৭ আসামির মধ্যে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে। অভিযোগপত্র থেকে বাদ পড়া আসামিদের নাম আবার যুক্ত করতে রুপিয়া বেগমের আইনজীবী আদালতে আবেদন করেছেন। রুপিয়া বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর তিনি অনেক কষ্ট করে তাঁর ছেলে রাব্বিকে বড় করেছেন। দোকানের কর্মচারী হিসেবে কাজ করে রাব্বি সংসার চালাতেন। ছেলেকে হারিয়ে তিনি দিশাহারা হয়ে পড়েছেন। আসামিরা প্রভাবশালী হওয়ায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। রুপিয়া বেগমের আইনজীবী মল্লিক মো. মইন উদ্দিন বলেন, মামলার আইনি প্রক্রিয়া চলছে। অভিযোগপত্র থেকে বাদ পড়া আসামিদের আবার যুক্ত করতে আদালতে আবেদন করা হয়েছে। এ আবেদন শুনানির পর্যায়ে আছে।
6
একেই বোধ হয় ফিরে আসা বলে। সিডনিতে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে উসমান খাজা যা করে দেখালেন, ফিরে আসার এক নতুন গল্পই লেখা হয়ে গেছে তাতে। আড়াই বছর একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। তবে কোনোভাবেই সেই সুযোগ মিলছিল না। যখনই মিলল, জোড়া সেঞ্চুরিতে ইতিহাস গড়ে তবেই ক্ষান্তি দিলেন।প্রথম ইনিংসে ১১৭ রানে অস্ট্রেলিয়ার নেই ৩ উইকেট। সেখান থেকে প্রথমে স্টিভ স্মিথ, পরে অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে ১৩৭ রানের ইনিংস খেলেন খাজা। ট্রাভিস হেডের করোনার কল্যাণে দলে ঢোকা খাজাকে নিয়ে স্তুতি ততক্ষণে সবার মুখে মুখে। নিজেদের প্রথম ইনিংসে ভালো কিছুর আভাস দিয়েও চতুর্থ দিন সকালে ২৯৪ রানে অলআউট ইংল্যান্ড। ইংল্যান্ডের জন্য লক্ষ্যটা আরও বাড়িয়ে নিতে আবার ব্যাটিংয়ে নামে অজিরা।এবার ৬৮ রানে নেই প্রথম ৩ উইকেট। ৮৬ রানের সময় ফিরে যান স্মিথও (২৩)। দলের বিপদের মুহূর্তটাকে ইতিহাস গড়ার জন্য বেছে নেন খাজা। প্রথম ইনিংসের সেঞ্চুরিতেই দলে নিয়মিত থাকার দাবি জোরালো করেন। তবে আড়াই বছর একটা সুযোগের অপেক্ষায় থাকা খাজা যেন পরের টেস্টে তাঁকে বাদ না দেওয়ার পণ করে নামেন। দ্রুত রান তোলার তাড়নায় ১৩৮ বলে খেলেন ১০১ রানের অপরাজিত এক ইনিংস।অ্যাশেজের ইতিহাসে ষষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়লেন খাজা। তাঁর আগে ওয়ারেন বার্ডসলি, আর্থার মরিস, স্টিভ ওয়াহ, ম্যাথু হেইডেন ও স্মিভ স্মিথ এই রেকর্ডের খাতায় নাম তুলেছিলেন। সর্বশেষ ২০১৯ সালে এজবাস্টনে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন স্মিথ। কাকতালীয়ভাবে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে স্মিথের ফিরে আসা টেস্ট ছিল সেটা। সব মিলিয়ে অ্যাশেজে জোড়া সেঞ্চুরি করা নবম ব্যাটার খাজা। ইংল্যান্ডের হয়ে এই কীর্তি আছে ডেনিস কম্পটন, ওয়ালি হ্যামন্ড ও হারবার্ট সাটক্লিফের।খাজার সেঞ্চুরি আর ক্যামেরুন গ্রিনের ৭৪ রানের ইনিংসে অস্ট্রেলিয়াও পেয়ে যায় ৩৮৭ রানের বড় লিড। নড়বড়ে ব্যাটিং লাইনআপ নিয়ে ৩৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩০ রানে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড। ২২ রানে অপরাজিত আছে জ্যাক ক্রাউলি, ৮ রানে হাসিব হামিদ।
12
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার ফরাসি ফুটবলার স্যামুয়েল উমতিতি। বৃহস্পতিবার পিসিআর টেস্টে এই ডিফেন্ডারের করোনা ধরা পড়ে। যদিও তার মধ্যে এখনও করোনার কোনও লক্ষণ দেখা দেয়নি। তিনি সুস্থ আছেন। করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তিনি বাসায় আইসোলেশনে আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসা থেকেই ওষুধ নিচ্ছেন ফরাসি এই তারকা। গত কয়েকদিনে যেসকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যান্য যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকে করোনা টেস্ট করতে বলা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। পাশাপাশি তাদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বর্তমানে ইনজুরিতে আছেন উমতিতি। পাশাপাশি করোনা টেস্ট করানোর কারণে মেসি-সুয়ারেজদের সঙ্গে পর্তুগাল যাননি উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে। বিডি প্রতিদিন/কালাম
12
গত কয়েকদিনের শৈত্য প্রবাহ ও দিনভর কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা না যাওয়ায় গাইবান্ধার সর্বত্র তীব্র শীত ও কনকনে ঠাণ্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। সোমবারও জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাওয়ায় দিনভর ঘন-কুয়াশার চাদরে ঢাকা ছিল প্রকৃতি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশা ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। এইপরিস্থিতিতে গরম কাপড়ের স্বল্পতায় চরম দুর্ভোগে পড়েছে জেলার নদ-নদীর অববাহিকার ১৬৫টি চরাঞ্চলে বসবাসকারী অতিদরিদ্র মানুষজন। সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও অনেকের ভাগ্যে সেগুলো মিলছে না। অপরদিকে কয়েকদিনের শীতের তীব্রতায় কোল্ড ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে স্থানীয় হাসপাতালগুলোতে। জেলা কৃষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহম্মেদ বুলবুল বলেন, শীতল বাতাস এবং ঘন কুয়াশা মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। এ সময় তিনি চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার দরিদ্র মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য প্রশাসনেরপ্রতি আহবান জানান।
6
চট্টগ্রাম নগরের কাজির দেউড়িতে অবস্থিত 'জিয়া স্মৃতি জাদুঘর'-এর নামফলকের ওপর মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের নামফলকের স্টিকার লাগানো হয়েছে। বুধবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ স্টিকার বসানো হয়। বুধবার এ স্টিকার লাগানোর আগে জাদুঘরটির নাম পরিবর্তন করার দাবিতে মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা জাদুঘরের নামফলক ও ভেতরে থাকা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যের ওপরও একই স্টিকার লাগিয়ে দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহম্মেদ, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের মহানগর সম্পাদক সরওয়ার আলম মুনীর, ডেপুটি কমান্ডার শহিদুল চৌধুরী সৈয়দ, যুবলীগ নেতা ফরিদ মাহমুদ, মুক্তিযোদ্ধা সমিতির নেতা রাজু প্রমুখ। মানববন্ধনে নেতারা বলেন, চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘরকে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে রূপান্তরের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কারণ মুক্তিযুদ্ধের স্মৃতি সংবলিত নিদর্শন চট্টগ্রামে অপ্রতুল। নতুন নামকরণ করা হলে জাদুঘরটি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে সহায়তা করবে।
6
আটদিনের বিধিনিষেধ ঈদ পর্যন্ত বর্ধিত হওয়ার আশঙ্কা করছে মানুষ। তাই রমজান শুরুর আগেই ঈদের কেনাকাটা করে ফেলতে চাচ্ছেন মাদারীপুরের মানুষ।এতে করে পোশাকের দোকানগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি মানার তাগিদ বোধ করছেন না কেউ। নারী-শিশুরা ঠেলাঠেলি করে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন।মাদারীপুরের শিবচরে মার্কেটে গত কয়েকদিন ধরেই ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। বেশি ভিড় পোশাক, টেইলার্স ও জুতার দোকানে। জেলা-উপজেলা শহরের বিপণীবিতানগুলোর পাশাপাশি গ্রামের বাজারের দোকানগুলোতেও রয়েছে উপচে পড়া ভিড়। ক্রেতারা স্বাস্থ্যবিধি কোনো ধার ধারছেন না। বিক্রেতাদের অনেকের মুখে নেই মাস্ক।সরেজিমনে শিবচর পৌরবাজার, সূর্যনগর, পাঁচ্চরসহ উপজেলার বিভিন্ন বাজারগুলো ঘুরে দেখা গেছে, বাজারের তৈরি পোশাক, দর্জি দোকান, শাড়ি ও অন্যান্য কাপড়ের দোকান, জুতা ও কসমেটিকসের দোকানে ক্রেতাদের ভিড়। ঠেলাঠেলি করে পণ্য পছন্দ করছেন, কিনছেন তারা।হামিদা আক্তার নামের এক ক্রেতা বলেন, 'লকডাউনে দোকানপাট সব বন্ধ হয়ে যাবে শুনতেছি। এজন্য তাড়াতাড়ি করে কেনাকাটা করতে এসেছি। বাচ্চাকাচ্চাদের তো নতুন জামাকাপড় দিতে হবে ঈদে।' শাহিনা আক্তার নামের এক কলেজ ছাত্রী বলেন, 'ভেবেছিলাম খুব একটা ভিড় হবে না। কিন্তু এবারের চিত্র তো সম্পূর্ণ ভিন্ন। গ্রামের বাজারের পোশাকের দোকানের প্রচুর ডিম্যান্ড দেখছি। রোজার আগেই এবার ঈদের কেনাকাট সাড়া হচ্ছে। লকডাউন আর করোনা পরিস্থিতিতে আগামীতে কী হয় বলা যাচ্ছে না।'বিক্রেতাদের সাথে কথা হলে তারা বলেন, বুধবার থেকে আটদিনের কঠোর লকডাউনে আমরা দোকান খুলতে পারবো না। করোনা পরিস্থিতিতে লকডাউন যে আরো বাড়বে না তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই রোজার আগেই যকটুকু পারা যাচ্ছে বেচাকেনা হচ্ছে। গত বছরও লোকসান গেছে। এ বছরের পরিস্থিতিও ভালো মনে হচ্ছে না। ঢাকা থেকে নতুন মালামাল তেমন একটা আনতেও পারিনি।দর্জি দোকানি আলমাছ মিয়া বলেন, এবার রোজার আগেই জামা কাপড় বানানোর কাজ চলছে। এবার লোকজন আগেভাগেই জামাকাপড় বানিয়ে নিচ্ছে।এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না- এ প্রশ্নে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বর্তমানে নির্ধারিত সময়সীমা পর্যন্ত দোকান খোলা রাখতে পারছে দোকানিরা। প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। বুধবার থেকে বিপণীবিতান সবই বন্ধ থাকবে। নিত্যপণ্যের দোকান নির্ধারিত সময় পর্যন্ত খোলা থাকবে।
6
করোনায় সংক্রমিত হয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হলেও তথ্যমন্ত্রী শারীরিকভাবে সুস্থ আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এর আগে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেয়ার পর গেল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তথ্যমন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। শনিবার তথ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে গেল সপ্তাহে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনাভাইরাসে সংক্রমিত হন। তাছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলামও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
6
ফেনীতে ২১ হাজার ২০৫টি ইয়াবা ও আইসসহ আলিম উদ্দিন শেখ (৫০) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আলিম উদ্দিন শেখ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামের নজলার রহমানের ছেলে।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় ঢাকামুখী লেইনে একটি মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২১ হাজার ২০৫টি ইয়াবা ও ১ দশমিক ২০ গ্রাম আইসসহ আলিম উদ্দিন শেখকে আটক করা হয়েছে। ফেনীর র্যাব-৭-এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ৬১ লাখ ৪৫ হাজার টাকা। গ্রেপ্তার হওয়া আসামি আলীম উদ্দিনের বিরুদ্ধে গাইবান্ধায় ৪টি মামলা রয়েছে। একটি মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন।ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
6
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'আন্তর্জাতিক জঙ্গি ও সন্ত্রাসবাদের সঙ্গে খালেদা জিয়া ও তার দল বিএনপি জড়িত। খালেদা জিয়া যুদ্ধাপরাধী ও জঙ্গিদের নিয়ে জোট করেছেন। তাদের সঙ্গেই বিএনপি নেত্রীর বসবাস।' শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন তিনি। হাছান মাহমুদ আরও বলেন, 'বিশ্বব্যাপী যেসব সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন সন্ত্রাসের বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে, এদেশে তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন বিএনপি নেত্রী। এ জঙ্গি সংগঠনগুলোকে সরাসরি অর্থায়ন করছেন বিএনপি নেতারা। জঙ্গি ও সন্ত্রাসী নির্মূলে এই অর্থায়নকারীদের বিরুদ্ধেও সরকারকে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।' ৫ জানুয়ারি নির্বাচনে না গিয়ে বিএনপি আত্মহত্যা করেছে- উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, 'বিএনপির উচিত ছিল ৫ জানুয়ারি আত্মহত্যা দিবস পালন করা। বিএনপি মুসলিম লীগের মত হাওয়ায় ভেসে যাচ্ছে, অনেকটা দুর্বল হয়ে গেছে। সরকার জঙ্গি নেতৃত্ব মুক্ত ও শক্তিশালী বিএনপিকে দেখতে চায়।' বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে তিনি বলেন, 'সরকার বিএনপিকে ভাঙতে চায় না। বরং বিএনপির এমন করুণ পরিণতির জন্য খালেদা জিয়া ও বিএনপি নেতারাই দায়ী।' খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, 'দেশ ও গণতন্ত্র ধ্বংসে একাত্তরের ঘাতক ও তাদের দোসর প্রেতাত্মারা পাঁয়তারা করছে। আমরা দেখতে চাই এদেশে সরকারি ও বিরোধীদল উভয়ই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। তাই সরকার জঙ্গি দমনে কঠোর অবস্থা নিয়েছে।' অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোজাফ্ফর হোসেন পল্টু, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান দূর্জয় প্রমুখ।
9
সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিক মিথিলা ফারজানা প্রশ্ন করছেন, 'আপনি মারা গেলেন কীভাবে?' আব্দুল আওয়াল নামের সেই ব্যাক্তি যুক্ত ছিলেন অনলাইনে। তিনি উত্তর দিলেন, 'না না, আমি তো জীবিত আছি!'এই অংশটুকু কেটে এক্স ফাইলের মিউজিক বসিয়ে একটা রসাত্মক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকেই ব্যাঙ্গাত্বক মন্তব্য লিখছেন। কেউ কেউ মন্তব্য করছেন যে সাংবাদিক ভুল প্রশ্ন করেছেন। গণমাধ্যম ও সাংবাদিকের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ফ্যাক্টচেক: আলোচনার শুরু যমুনা টিভির অনলাইনের একটি সংবাদের মাধ্যমে। রিপোর্টে প্রকাশ হয়, নিজেকে জীবিত প্রমাণ করতে গত ৯ বছর ধরে সরকারি দপ্তরে প্রতিনিয়ত ধর্ণা দিয়ে যাচ্ছেন স্থানীয় সাংবাদিক আব্দুল আওয়াল (৩১)। আওয়াল নেত্রকোণার মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার প্রতিনিধি ও মদন উপজেলার করোনা বিষয়ক কমিটির সমন্বয়ক।২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদে আব্দুল আওয়ালকে মৃত উল্লেখ করা হয়। এ কারণে চাকরির আবেদনের পাশাপাশি সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। এমনকি জাতীয় পরিচয়পত্রের জন্য করোনার টিকা পর্যন্ত নিতে পারেননি আওয়াল। ২০ এপ্রিল রাতে একাত্তর টেলিভিশনের টকশোতে কাগজে কলমে সেই মৃত আওয়াল টেলিফোনিক প্রযুক্তি 'জুম' এর মাধ্যমে উপস্থিত হয়েছিলেন। 'আমি জীবিত' এই উত্তরের পর মিথিলা ফারজানা আবারও প্রশ্ন করেন 'তাহলে আপনি কেন প্রমাণ করতে পারছেন না আপনি জীবিত'? উত্তরে বলেন 'ভোটার তালিকায় নিজেকে জীবিত প্রমাণ করতে আবেদন করার পর গত ৯ বছর ধরে উপজেলা নির্বাচন অফিসে ধর্ণা দিয়ে আসছি। অফিসাররা শুধু আশ্বাস দিয়েই গেল। এখনো জীবিত হতে পারলাম না। আমি জানি না কবে জীবিত হতে পারবো।' একই টকশোতে উপস্থিত ছিলেন সাংবাদিক জ.ই.মামুন এবং সাখাওয়াত হোসেন সায়ন্ত।একাত্তর টিভির আলোচিত টকশোটি দেখুন এখানে। অতএব, ভিডিওর খণ্ডিত অংশ কেটে প্রচার করে সেটার যে ব্যাখ্যা দেয়া হচ্ছে সেটি ভুল।
6
বিচ্ছেদের ঘোষণা হওয়ার পরেও আমির ও কিরণকে একসঙ্গে দেখা গেছে একাধিকবার। তবে 'লাল সিং চাড্ডা'র সেটে দু'জনকে হঠাৎ দেখা গেল একে-অপরের বিপরীতে। সে ছবি নিমেষে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠল, তবে কি এবার 'বন্ধুত্ব' নষ্ট হতে শুরু করেছে? খবর হিন্দুস্তান টাইমসের। যদিও এসব নিছকই মজা। ছেলে আজাদের জন্য সব সময়ই একসঙ্গে আছেন, এই বার্তা যে সঠিক সেটাই প্রমাণ করল তাঁদের এই ছবি। 'লাল সিং চাড্ডা'-র সেটে প্রযোজক ও প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে জমিয়ে টেবিল-টেনিস খেললেন অভিনেতা। সঙ্গী অবশ্যই ছবির গোটা টিম ও ছেলে আজাদ। আপাতত লাদাখেই রয়েছেন তাঁরা। আমির-কিরণের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়েছে। কেউ কেউ এই প্রাক্তন দম্পতির তারিফ করেছেন। তো কেউ বা আবার সমালোচনা করে লিখেছেন, 'এবার টেনিস কোর্টে নয়, ঝামেলা আসবে ব্যক্তিগত জীবনেও'! সম্প্রতি, ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন আমির খান ও কিরণ রাও। 'হ্যাপি গো লাকি' এই জুটির এভাবে আলাদা হয়ে যাওয়া বেশ অবাক করেছে সকলকে। আমির-কিরণ আলাদা হয়ে যাচ্ছেন একথা মেনে নিতে পারেননি অনেকেই। যদিও সে সময় তাঁরা যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে আলাদা হলেও কাজের জায়গায় তাঁরা একসঙ্গে এখনও থাকবেন। ছেলের সমস্ত দায়িত্বও একসাথেই পালন করবেন। তবে, তাতে সমালোচনার হাত থেকে বাঁচেননি কেউই। আমির খানের ডিভোর্স নিয়ে তির্যক মন্তব্য করতে দেখা গিয়েছিল মধ্যপ্রদেশের মান্ডসৌরর বিজেপি সাংসদ সুধীর গুপ্তাকে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুধীর বলেন, 'আমির তাঁর প্রথম স্ত্রী রিনা-কে দুই বাচ্চা সমেত ছেড়ে দিল। তারপর কিরণ-কে ছাড়ল এক ছেলে-সহ। এবার দাদু হওয়ার বয়সে এসে তৃতীয় বিয়ের কথা ভাবছে।'
2
পেছনে চমকপ্রদ রেডোপ পর্বতমালা। তার কোল ঘেঁষেই রয়েছে বিশ্বের অন্যতম অক্ষত প্রাচীন থিয়েটার যেটি এখনো ব্যবহৃত হচ্ছে। ললিতকলার এই শিল্পে মিশে আছে কত না পুরনো সভ্যতার স্পর্শ। বুলগেরিয়ার এই নগরীতে পা পড়েছিল আমার। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম শহরগুলির একটি বুলগেরিয়ার এই প্লাভডিভ নগরী। যে নগরীতে খুঁজে পাওয়া যায় প্রাচীন প্রাণের স্পন্দন। হারিয়ে যাওয়া মানবসভ্যতার স্মৃতিস্তম্ভগুলো মিশে ছিল এই শহরের কোনায় কোনায়। কালের বিবর্তনে জীবনের বিবর্তন পরিবর্তন এসেছে। ইতিহাস থেকে আমরা কত কি জানতে পারি। প্রাচীনকালের লোকেরা খাবার এবং আশ্রয়ের সন্ধানে এক জায়গায় থেকে অন্য জায়গায় ভ্রমণ করতো। আবার কখনো কঠোর জলবায়ু থেকে নিরাপদে থাকার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতো। কৃষ্ণ সাগরের উপকূলে বুলগেরিয়ায় ৬ষ্ঠ সহস্রাব্দ খ্রিস্টাব্দে নিওলিথিক সভ্যতার নগরী প্লোভদিভে এভাবেই প্রাচীনতম মানববসতির বন্ধন গড়ে উঠেছিল। এভাবে সভ্যতার বন্ধন দেখতে দেখতে পৃথিবী আমাকে চমক দিয়েছিল বারবার। পথের মাঝে মাঝে আমি খুঁজে পেয়েছিলাম কত অজানা সভ্যতার নিদর্শন। কখনো কখনো কোন নগরীর সন্ধ্যাকালীন পর্বতের মোহমায়াময় দৃশ্য, কিংবা পর্বতের কোলে বেড়ে উঠা পুরনো সভ্যতার প্রণয়ের অস্তিত্বে আমি খুঁজে পেয়েছিলাম একটুখানি সুখ। যে সুখের চমক এখনো আমার ন্যূনতম ক্লান্তিকে পরশ পাথরের মত স্পর্শ করে দূর করে দেয়। আমি জাগরণে কিংবা রাতের স্বপ্নে দেখি আমার পেছনে ব্যাকপ্যাক, আর আমি পা ফেলছি মিটিমিটি হাসতে হাসতে অচেনা কোন নগরীর রাস্তায়। আর সেই নগরী সুরের মূর্ছনা আমাকে টেনে নিয়ে যায় বিহ্বল করে। আমি এখনো গভীর ভাবে ভালোবাসতে পারি আমার দেখা এবং অদেখার পৃথিবীকে। লেখক: বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী, ১৪০ দেশ ভ্রমণকারী। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
2
নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার নৌ বাহিনী। রবিবার (২৮ জুন) তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস (এপি)। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রবিবার লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি ভূমধ্যসাগরে ভেঙে যায়। পরে তিউনিশিয়ার নৌ বাহিনী ওই নৌকা থেকে ১৭৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। তিউনিশিয়ার দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় তিনটি অভিযান চালিয়ে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। এ সময় নৌকাটিতে অন্য দুই অভিবাসনপ্রত্যাশীর মরদেহ পাওয়া যায়। তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি বলেছেন, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল। পরে ওই এলাকার একটি জাহাজ থেকে তিউনিশিয়ার নৌবাহিনীকে নৌকাটির ব্যাপারে সতর্ক করা হয়। শুক্রবার রাতে লিবিয়ার জুওয়ারা বন্দর থেকে যাত্রা করা নৌকাটি থেকে উদ্ধারকৃত ১৭৮ জন- বাংলাদেশ, মিসর, ইরিত্রিয়া, আইভরি কোস্ট, মালি, নাইজেরিয়া, সিরিয়া এবং তিউনিসিয়ার নাগরিক বলে জানিয়েছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। গত ৪৮ ঘণ্টার মধ্যে ভূমধ্যসাগরের একই এলাকায় দ্বিতীয়বারের মতো শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের এই ঘটনা ঘটল। এর আগে, বৃহস্পতিবার লিবিয়া থেকে যাত্রা করে ইতালিতে পৌঁছানোর চেষ্টার সময় ২৬৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এই অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগরে কমপক্ষে ৭৬০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
3
গুড়া দুধের মান ঠিক নেই গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ায় উষ্মা প্রকাশ করে সব ধরনের গুড়া দুধ পরীক্ষা করে মান নিয়ন্ত্রণের সুপারিশ করেছে জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রবিবার (২৬ সেপ্টেম্বর) কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি গুড়া দুধ আমদানীর ক্ষেত্রে দুধের গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বলে বৈঠকে জানান হয়। এছাড়া দেশে মানসম্মত দুধ পাওয়ার জন্য সমবায়ের ভিত্তিতে বাড়ি বাড়ি গরুর খামার স্থাপন এবং খামারীদের কথা বিবেচনায় এনে খামারীদের কাছ হতে দুধ সংগ্রহের ক্ষেত্রে আগের দামের চেয়ে বেশি দামে কেনা যায় কিনা সেবিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সুপারিশ করেছে। সভার শুরুতে ৯ম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়। ৯ম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে সমবায় অধিদপ্তরের নিবন্ধনকৃত অকার্যকর সমবায় সমিতি এবং যেসকল সমবায় সমিতি নিয়মিত অডিট সম্পন্ন করছে না বা অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। সেসকল সমবায় সমিতির তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।
6
বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেছেন কবি, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তি, নাট্যজনসহ সর্বস্তরের মানুষ। হাতে ফুল আর চোখের জলে তাঁর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশ করেন তাঁরা।আজ শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জ্ঞাপন শেষে শোকর্যালির মাধ্যমে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে বাদ জোহর জানাজা নামাজ হয়।শ্রদ্ধা নিবেদন শেষে হাসান আরিফের ছোট বোন রাবেয়া রওশন তুলি বলেন, 'আমার ভাই আর বজ্রকণ্ঠে আবৃত্তি করবেন না। আমার স্বপ্নবাজ ভাই স্বপ্ন দেখেছিলেন করোনা থেকে ভালো হয়ে বঙ্গবন্ধুর বীরগাথা নিয়ে একশত আবৃত্তি শিল্পীর সমন্বয়ে একটি প্রযোজনা মঞ্চস্থ করবেন। দেশের আবৃত্তি শিল্পীদের কাছে আবেদন তার সেই ইচ্ছাটি যেন পূরণ হয়।'তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, 'বাংলাদেশে সংস্কৃতিচর্চা, বিশেষ করে কবিতাচর্চা, আবৃত্তিশিল্পের চর্চাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আজীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের অবদান অসামান্য।'সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, 'তিনি দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী ছিলেন। ব্যক্তিগত ভোগবিলাস আনন্দের কথা ভুলে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাকে এত অল্প সময়ের মধ্যে বিদায় দিতে হবে আমরা কখনও ভাবিনি।'হাসান আরিফ দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হলে গত বছরের শেষ দিকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি দীর্ঘদিন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ চিকিৎসাধীন অবস্থায় হাসান আরিফ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।এ দিকে চিকিৎসা গবেষণার জন্য দান করে গেছেন হাসান আরিফ। বিষয়টি নিশ্চিত করে হাসান আরিফের দীর্ঘদিনের সহকর্মী রেজওনুল কবির সুমন বলেন, '২০১৩ সালে আরিফ ভাই নিজেই তাঁর মরদেহ চিকিৎসার জন্য দান করার কথা লিখিতভাবে বলে গেছেন। প্রথমে তাঁর পরিবার আপত্তি করলেও পরে মতামত দিয়েছে। তিনি মরদেহ দানের বিষয়ে লিখিত দেওয়ার সময় আমি এবং আমাদের আরও এক সদস্য উপস্থিত ছিলাম।'
6
বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় খুলনা ভেন্যুর সমাপনী ম্যাচ দিয়ে আজ পর্দা নামলো প্রথম পর্বের। এ দিন ফাইনালে এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে খুলনা পর্বের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। বিজয়ী দলের হয়ে দুটি গোল করেন তানভীর তাহসিন ও রুহুল আমিন তুষার। এর মধ্য দিয়ে শেষ হলো ঢাকার বাইরে নয়টি ভেন্যুর প্রাথমিক পর্বের খেলা। আজ খুলনায় সমাপনী অনুষ্ঠানে ফ্লাই পাস্টে অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফাইটার জেট। প্রতিটি ভেন্যুর সেরা দুটি দল করে মোট ১৮ টি দল নিয়ে ২৭ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে চূড়ান্ত পর্ব। এ ছাড়া আজ সমাপনী অনুষ্ঠানে খুলনা জেলা স্টেডিয়ামে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় আরো উপস্থিত ছিলেন খন্দকার লুৎফুল কবীর, পুলিশ কমিশনার, খুলনা; আব্দুর রশীদ শিকদার, সহ সভাপতি, বাংলাদেশ হকি ফেডারেশন; মোহাম্মদ আব্দুর রশিদ, ইভিপি এন্ড জোনাল হেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ খুলনা, কাজী শামীম আহসান, সাধারণ সম্পাদক, খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও বাহফে সভাপতির সম্মানিত প্রতিনিধি উইং কমান্ডার মোহাম্মদ রফিকুর রহমান।
12
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সুশিক্ষাকে জীবন থেকে আলাদা করা যায় না। শিক্ষাই জীবনের সঙ্গে জড়িয়ে থাকে। তাই আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষা দিতে হবে। আর এ দায়িত্ব পালন করতে হবে শিক্ষক সমাজকে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের রজত জয়ন্তী উৎসব ২০১৯ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) রফিকুল ইসলামলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হক, ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনিল ভূইমালী, কলেজের অধ্যক্ষ এ এস এম মনওয়ারুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। অনুষ্ঠানে কলেজের কয়েক হাজার নতুন পুরাতন শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী, জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক ব্যক্তি িউপস্থিত ছিলেন। রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন-পুরাতনদের মিলনমেলা, স্মৃতিচারণ, জাতীয় সেমিনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাটক ও সঙ্গীতানুষ্ঠান।
6
প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। আগের ছয় আসরে কোনবারই শিরোপার স্বাদ নিতে পারেনি এই আসরের দুই ফাইনালিষ্ট। তাই প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালের মহারণ। এ নিয়ে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২০১০ সালে ফাইনালে উঠলেও, শিরোপার স্বাদ নিতে পারেনি অসিরা। ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারতে হয় অস্ট্রেলিয়াকে। এরপর আর ফাইনালের টিকিট পায়নি অসিরা। সপ্তম আসরে এসে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে ৫ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সেমিতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিলো শক্তিশালী পাকিস্তান। প্রথম ইনিংসে রিজওয়ান-বাবরের তাণ্ডবে পাকিস্তানের জয় দেখছিল ক্রিকেট বিশ্ব। কিন্তু ক্রিকেটে শেষ বলতে কিছু নেই। অস্ট্রেলিয়া ইনিংসের ১৫ ওভার পর্যন্ত চালকের আসনেই ছিলো পাকিস্তান। কিন্তু ১৬ থেকে ১৯ ওভারের মধ্যে ম্যাচে মোড় ঘুড়িয়ে দেয় অস্ট্রেলিয়ার দুই ব্যাটার মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েড। ষষ্ঠ উইকেটে ৪১ বলে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়ে সেমির লড়াইয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন স্টয়নিস ও ওয়েড। অথচ পাকিস্তানের ছুঁড়ে দেয়া ১৭৭ রানের টার্গেটে ৯৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিলো অস্ট্রেলিয়া। কিন্তু পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন স্টয়নিস ও ওয়েড। তাতে অস্ট্রেলিয়াকে শেষ হাসিতে রাঙ্গিয়েছেন স্টয়নিস ও ওয়েড। ৫ উইকেটের জয়ে ফাইনালে উঠে অসিরা। ৩১ বলে ২টি চার-ছক্কায় অপরাজিত ৪০ রান করেন স্টয়নিস। ১৭ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪১ রানে অপরাজিত থকেন ওয়েড। এরমধ্যে ৩টি ছক্কা ওয়েড হাঁকিয়েছেন ইনিংসের ১৯তম ওভারের শেষ তিন বলে। বিশ্বকাপের বড় ম্যাচে বরাবর ভালো খেলা অসিদের ভাবা হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন। নীরব ঘাতক নিউজিল্যান্ডকেও হালকাভাবে দেখার সুযোগ নেই। তারাও ফাইনালে উন্নীত হয়েছে এই সংস্করণের সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে। আইসিসি টুর্নামেন্টের সৌন্দর্য ভালো উইকেটে খেলা চালানো। যেখানেই বিশ্বকাপ সেখানেই স্পোর্টিং উইকেট দেওয়ার চেষ্টা করে সংস্থাটি। আরব আমিরাতের টি২০ বিশ্বকাপেও স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে টুর্নামেন্টজুড়ে। খুব বেশি বড় স্কোর না হলেও বেশিরভাগ ম্যাচেই লড়াই হয়েছে সমান তালে। ব্যাটাররা বিধ্বংসী ব্যাটিং দিয়ে পিষ্ট করতে পারেননি বোলারদের। বোলাররাও ধস নামাতে পারেননি। যে কারণে ম্যাচগুলো উপভোগ্য হয়ে উঠেছিল। স্পিন এবং পেস দুই ধরনের বোলাররাই প্রভাব বিস্তার করেছেন। এক কথায় স্কিলে ভালো ক্রিকেটাররাই সফল হয়েছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এক্ষেত্রে অনন্য। স্কিল ও পেশাদারিত্বে কোনো ঘাটতি নেই। চাপের মুহূর্তে ভেঙে পড়তে দেখা যায় না। ক্রিকেটের তিন সংস্করণেই নিউজিল্যান্ড বর্তমানে সেরা। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে তারা। ৫০ ওভারের ম্যাচ টাই হলে সুপার ওভারে গড়ায় ফাইনাল ম্যাচটি। ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারেও টাই হয়। বেশি বাউন্ডারি মারার সুবিধা পেয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। কেন উইলিয়ামসনরা শিরোপা জিততে না পারার আক্ষেপ মেটান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ইংলিশদের বিদায় করে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড জিততে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। কিউইদের জন্য নেতিবাচক দিক হলো, এত বছরেও বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা নেই। বছরের পর বছর সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া অভ্যাসে পরিণত করেছিল তারা। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ফাইনাল খেলে। অভিজ্ঞতার ঘাটতি থাকায় মেলবোর্নের সে ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে পাল্লা দিতে পারেনি। চোকার নাম ঘোচার পর নিউজিল্যান্ড এখন সবচেয়ে ধারাবাহিক ফাইনাল খেলা দল। ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলে শিরোপার দাবিদার হয়ে উঠেছে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ফাইনাল খেলছে দলটি। বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা না থাকলেও অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ড দলটিও অভিজ্ঞ ক্রিকেটারে সমৃদ্ধ। কেন উইলিয়ামসনের মতো একজন পারফরমার অধিনায়ক আছে কিউইদের। তবে ম্যাচটি ফাইনাল হওয়ায় এবং প্রতিপক্ষ অস্ট্রেলিয়া থাকায় চ্যালেঞ্জটা অন্যরকম। তারা পাঁচবারের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ডকে সমীহ করলেও ফাইনাল জিততে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, 'এটি ফাইনাল ম্যাচ। আর প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড অনেক ক্যালকুলেটিভ দল। তারা অনেক পরিকল্পনা নিয়ে খেলতে নামবে। আমাদের সেভাবেই প্রস্তুত থাকতে হবে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করে ফাইনাল জিততে হবে এবং প্রথমবারের মত শিরোপার স্বাদ নিতে হবে।' অন্যদিকে প্রথমবারের মত ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় নিউজিল্যান্ড। দলের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, 'ওয়ানডে বিশ্বকাপে শেষ দুই আসরের ফাইনাল খেলার অভিজ্ঞতা আমাদের আছে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ফাইনাল খেলছি আমরা। শিরোপা জিতে এই প্রথমকে স্মরনীয় করতে চাই। অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে জিততে হলে, তিন বিভাগেই তাদের চেয়ে ভালো খেলতে হবে। ম্যাচের শুরু থেকেই অসিদের উপর চাপ সৃষ্টি করতে হবে।' টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে অস্ট্রেলিয়াই। ১৪ ম্যাাচে মুখোমুখি হয়ে ৯বার জিতেছে অসিরা। পাঁচ জয় অসিদের। আর বিশ্বকাপের মঞ্চে একবার দেখা হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। সেটিতে জয় পেয়েছিলো কিউইরা। ২০১৬ সালে সুপার টেনে গ্রুপ-২এর ম্যাচে ৮ রানে জিতেছিলো নিউজিল্যান্ড। এ বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ দেখা হয়েছিলো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে অসিরা। নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, এডাম মিলনে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি। অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টয়নিস, মিচেল সুয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং এডাম জাম্পা।
12
বেতন-ভাতা বাড়ানোর দাবি থেকে সরে এসেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৬৬তম সভায় মৌখিকভাবে এ আবেদন ফজলুল্লাহ প্রত্যাহার করে নেন। করোনার সময় বেতন-ভাতা বৃদ্ধি করার বিষয়টি ভালো হবে না চিন্তা করে এ আবেদন প্রত্যাহার করেছেন বলে জানান চট্টগ্রাম ওয়াসার এমডি। গত ২৪ জানুয়ারি চট্টগ্রাম ওয়াসার ৬৫তম বোর্ড সভা হয়। এ সভার অন্যতম আলোচ্যসূচি ছিল এমডি ফজলুল্লাহর বেতন-ভাতা বৃদ্ধি। এ নিয়ে ২৪ জানুয়ারি প্রথম আলো অনলাইনে 'চট্টগ্রাম ওয়াসার এমডির মূল বেতন ১ লাখ ৮০ হাজার, তিনি চান সাড়ে চার লাখ' শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া গত বছরের ২২ জুন 'চট্টগ্রাম ওয়াসার এমডিও বেতন বাড়াতে চান' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার এমডির মূল বেতন ১ লাখ ৮০ হাজার টাকা। তিনি তাঁর মূল বেতন সাড়ে চার লাখ টাকা করার জন্য আবেদন করেছিলেন। অর্থাৎ এক লাফেই ২ লাখ ৭০ হাজার টাকা বা ১৫০ শতাংশ মূল বেতন বৃদ্ধির আবেদন করেছিলেন। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। বেতন-ভাতা বৃদ্ধির আবেদন প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, 'করোনার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এ অবস্থায় বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি ঠিক শোভন হবে না। এ জন্য বেতন-ভাতা বৃদ্ধির আবেদনটি প্রত্যাহার করে নিয়েছি।' তাহলে বেতন-ভাতা বাড়ানোর আবেদন কেন করেছিলেন, জানতে চাইলে ফজলুল্লাহ বলেন, আসলে গত ১০ বছরে তাঁর কোনো ইনক্রিমেন্ট হয়নি। আবার ঢাকা ও খুলনা ওয়াসার এমডিদের বেতনও তাঁর চেয়ে বেশি। এসব কারণে বেতন-ভাতা বৃদ্ধির আবেদন করেছিলেন তিনি। চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহর দ্বিতীয়বারের মতো গত জানুয়ারিতে বেতন-ভাতা বৃদ্ধির আবেদনে বিস্ময় প্রকাশ করেছিলেন বোর্ডের সদস্যরা। তাই ৬৫তম সেই বোর্ড সভা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমডির বেতন-ভাতা বৃদ্ধির আবেদনের বিষয়টি যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিমকে। গত বছরের ৪ মে অনুষ্ঠিত ৬১তম বোর্ড সভায়ও এমডি ফজলুল্লাহর বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। তখন বোর্ড দুই সদস্যের কমিটি গঠন করে দিয়েছিল। কমিটির প্রধান ছিলেন তৎকালীন বোর্ড সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যজিৎ কর্মকার। কমিটির সদস্য ছিলেন বোর্ডের সদস্য শওকত হোসেন। তবে সেই কমিটি কোনো সভা করেনি। কোনো প্রতিবেদনও জমা দেয়নি। চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, করোনা মহামারির সময় গত বছরের মে মাসে বেতন-ভাতা বৃদ্ধির আবেদন করেছিলেন এমডি ফজলুল্লাহ। সে সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বেতন একলাফে পৌনে ২ লাখ টাকা বাড়ানো হয়। এ বৃদ্ধির পর তাঁর মাসিক বেতন দাঁড়ায় ৬ লাখ ২৫ হাজার টাকা। চট্টগ্রাম ওয়াসার নথিপত্র অনুযায়ী, এমডি ফজলুল্লাহের মূল বেতন ১ লাখ ৮০ হাজার টাকা। তিনি তা বাড়িয়ে সাড়ে চার লাখ টাকা করার জন্য আবেদন করেছিলেন। তাঁর আবেদনমতে, ঢাকা ও খুলনা ওয়াসার এমডিদের মূল বেতন চট্টগ্রাম ওয়াসার এমডির দ্বিগুণ বা তারও বেশি। তাই তিনি নিজের বেতন-ভাতা বাড়ানোর আবেদন করেছেন। ঢাকা ওয়াসার আদলে ২০১১ সালে চট্টগ্রাম ওয়াসায় এমডি পদ তৈরি করা হয়। এমডি পদে নিয়োগ পান চট্টগ্রাম ওয়াসার তৎকালীন চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ। তিনি ২০০৯ সালের ৬ জুলাই চট্টগ্রাম ওয়াসায় চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন। সবশেষ ২০২০ সালে ১ অক্টোবর আরও তিন বছরের জন্য তাঁকে চট্টগ্রাম ওয়াসার এমডি পদে নিয়োগ দেয় সরকার। ফজলুল্লাহ একসময় ওয়াসায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালে অবসরে যান। চট্টগ্রাম ওয়াসার নথিপত্র অনুযায়ী, এমডি হিসেবে নিয়োগ পাওয়ার পর ফজলুল্লাহ মাসে ১ লাখ ৭৫ হাজার টাকা করে 'সম্মানী' পাচ্ছিলেন। ২০১৬ সালে তিনি তাঁর বেতন-ভাতা বৃদ্ধির জন্য আবেদন করেছিলেন। এরপর তাঁর মূল বেতন নির্ধারণ করা হয় ১ লাখ ৮০ হাজার টাকা। বাড়িভাড়া, চিকিৎসা, আপ্যায়ন, বিশেষ ভাতাসহ অন্যান্য বিষয় মিলিয়ে তাঁর বেতন-ভাতা দাঁড়ায় মোট ৩ লাখ ১৭ হাজার টাকা, যা ২০১৬ সালের মে থেকে কার্যকর হয়। গত ১২ বছরে চট্টগ্রাম ওয়াসায় অন্তত ১০ বার পানির দাম বেড়েছে। করোনাকালেও পানির দাম বাড়ানো হয়েছে, যা চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। ২০১৩ সালে ১ হাজার লিটার পানির দাম ছিল ৬ টাকা ৫৮ পয়সা। এখন সেই পানির দাম ১৩ টাকা ২ পয়সা।
6
ক্ষমতাসীন আওয়ামী লীগ সাম্প্রদায়িক সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে তারা শান্তির মিছিল বের করেছে। সরকারকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম বলেন, 'অশান্তি ঘটালেন আপনারা। আগুন দিলেন আপনারা; মারলেন আপনারা; গুলি করলেন আপনারা এবং নিরীহ মানুষগুলোকে হত্যা করলেন। আর আজকে আপনারা শান্তির মিছিল বের করলেন।' এর চেয়ে লজ্জার ব্যাপার আর কিছু হতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, 'আওয়ামী লীগ এটাই। তাদের তো আমরা চিনি, তাদের তো আমরা জানি। এটাই আওয়ামী লীগ। এটাই তাদের চরিত্র। তাদের জন্মের পর থেকে এটাই তারা করে এসেছে।' আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন নামের একটি সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুলের অভিযোগ, 'আজকে সরকার সবকিছু নষ্ট করে দিয়েছে। ইতিহাস নষ্ট করছে, অতীত নষ্ট করছে, সমাজ নষ্ট করছে। আমাদের রাষ্ট্রকে ভেঙে খান খান করে দিচ্ছে।' তারা আজকে সাম্প্রদায়িক সংকট তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির মহাসচিবের ভাষ্য, এবারের উৎসব গতবারের মতো ছিল না। মানুষ ভয় পেয়ে গেছে। ঢাকেশ্বরীতে গিয়েছেন অনেক কম মানুষ; বনানীতে গিয়েছেন অনেক কম মানুষ। সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, 'কেন আমাদের ভাই, আমাদের পাড়াপড়শি, আমাদের দেশের স্বাধীন নাগরিক তাদের উৎসব পালন করতে পারবে না, কেন তারা ভয় পাবে?' এর পেছনের কারণ হিসেবে মির্জা ফখরুল বলছেন, এ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এ দেশে বিভাজন সৃষ্টি করছে। এটাকে পুঁজি করে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাচ্ছে। সভায় বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এতে পেশাজীবী ও দলের নেতারা বক্তব্য দেন।
9
অভিনয় ছাড়াও খেলাধুলায় দুর্বলতা আছে মাহিয়া মাহির। এবার সেটিই জানিয়ে দিলেন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে। মাহি জানান, মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট হবে রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালায়। ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে আগামী ৪ মার্চ সকালে এর উদ্বোধন হবে। উদ্বোধন আয়োজনে অংশ নেবেন তিনি। পরের দিন ৫ মার্চ বিকেলে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলা। তিনি আরও জানান, দুই দিনের এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকবে স্বেচ্ছাসেবক সংগঠন 'স্বপ্ন'। এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, অভিনয়ের মতো খেলাধুলার প্রতি আলাদা একধরনের দুর্বলতা আছে। আসল কথা হলো, খেলাধুলার প্রতি এই দুর্বলতা ক্রমাগত বেড়েই চলেছে। সময় পেলেই ক্রিকেট কিংবা ফুটবল খেলা দেখতে টিভির সামনে বসে যাই। কখনও কখনও স্টেডিয়ামে গিয়েও খেলা দেখি। খেলার প্রতি এই ভালো লাগা এবং মুজিববর্ষ সামনে রেখে এবার তাই একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলাম। আমার বিশ্বাস, আঞ্চলিক এই টুর্নামেন্ট থেকে অনেকের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়বে।
2
'করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও সেটি যথেষ্ট নয়। তাই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খোলার পর আপাতত সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার পরিকল্পনা সরকারের। তবে পরিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও আছে।' আজ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের উদ্বোধনের পর এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চমেকের অধ্যক্ষ ডা. শাহানা আক্তার, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান প্রমুখ। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6