text
stringlengths
1
58.1k
label
int64
0
12
প্রতিবছরের ন্যায় এবারো পার্বত্য জেলা বান্দরবানে অবৈধ ইটভাটা গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে। পাহাড়ে বর্ষায় সবুজ প্রকৃতি সাজতে শুরু হলেও সেই পাহাড়ের বুকে আঘাত শুরু করেছে ইটভাটার মালিকরা। জেলার অন্তত দেড় শতাধিক ইট ভাটায় মাটির জন্য সাবাড় করা হচ্ছে অসংখ্য সবুজ পাহাড় ও ফসলী জমি। সংশ্লিষ্টরা মনে করেন উন্নয়নের জন্য ইটভাটা প্রয়োজন। তবে ব্যাঙের ছাতার মতো অবৈধভাবে গড়ে উঠা ভাটার কারণে পাহাড়ের প্রকৃতির সীমাহীন ক্ষতি হচ্ছে অভিযোগ পরিবেশবাদীদের। আর একমাস পরেই এই ফাইতং এলাকায় যন্ত্রের গর্জন ও ধুলাবালুতে বর্ষার সবুজ প্রকৃতি হারিয়ে যাবে এমনটি জানিয়েছেন স্থানীয়রা। শুধু ফাইতং ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ৩০টি অবৈধ ইটভাটা থাকার কথা নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ। ফাইতং ইউনিয়নের মে অংপাড়ার বাসিন্দা উসিংমং মারমা ও কাইনতিং মারমা বলেছেন, শুধু এ বছর নয়, কয়েক বছর ধরে কাটতে কাটতে পাড়ার পাহাড়টি এখন প্রায় শেষ হওয়ার পথে। তিনি আরও জানান, যেভাবে দিন-রাত অবিরাম কাটা হচ্ছে, তাতে এ বছর আর এ পাহাড়ের অস্তিত্ব থাকবে না। পাহাড়টি পাড়াবাসীকে কালবৈশাখী ও ঘূর্ণিঝড় থেকে রক্ষা করত। ইটভাটার মালিকেরা প্রভাবশালী। পাহাড় কাটতে বাধা দিলে তাঁরা মামলা-হামলার হুমকি দেন। শুধু ফাইতং নয়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, সোনাইছড়ি, কাগজিখোলা ও লামা-আলীকদম উপজেলায় বর্ষা মৌসুম এলেই ইটভাটার জন্য পাহাড় কাটা শুরু হয়। গত বছর বর্ষা মৌসুমেও পাহাড় কাটা হয়েছে। এরপর বেশ কয়েক মাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে পাহাড় কাটা। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বলেন, ইট পুড়ানো মৌসুম এলে ঘুমধুমের কয়েকটি এলাকার মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়ে। অবৈধ ইটভাটাগুলোতে পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন তৎপর হলে সাধারণ মানুষ উপকৃত হবে। এদিকে পাহাড় কাটার অভিযোগে গত সপ্তায় লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও লামা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালতে ছয়টি ইটভাটাকে চার লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশীদ। বান্দরবান পরিবেশ অধিদপ্তর এর সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি বলেছেন, অবৈধ পাহাড় কর্তন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬খ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। পাহাড় কাটার অভিযোগ পেয়ে ফাইতং এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে পিবিসি ব্রিক্স মালিক সামাদ আলী, এবিসি ব্রিক্স মালিক মোঃ জাফর উল্লাহ, এফবিএম ব্রিক্স মালিক মোঃ আমিনুল ইসলামসহ প্রত্যেককে ১ লক্ষ টাকা করে এবং বিবিএম ব্রিক্স মালিক মোঃ ওমর ফারুক ৫০ হাজার টাকা, এসবিডব্লিউ ব্রিক্স মালিক মোঃ ফারুক মিয়াকে ৩০ হাজার ও এফএসি ব্রিক্স এর মালিক মোঃ জাফর আলমকে ২০ হাজার জরিমানা করা হয়। বিডি প্রতিদিন/আবু জাফর
6
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় "পানি সংকট" প্রায় ২০ লাখ অধিবাসীকে প্রতিনিয়ত ভোগাচ্ছে। গাজার অনেক অভিবাসীকেই পানি কিনতে হচ্ছে।কারণ দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থানীয় কর্তৃপক্ষের সরবরাহ করা পানি প্রায়ই ঠিকমতো পাওয়া যায় না। আর পাওয়া গেলেও অতিরিক্ত লবণাক্ততার কারণে তা পানের উপযোগী থাকে না। প্রচণ্ড মাত্রার এই দূষিত পানি জনস্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে শিশুরা পনিবাহিত রোগের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। মানবিক তহবিল হ্রাস এবং ইসরায়েলের ধারাবাহিক অবরোধ ও হামলার কারণে গত কয়েক দশক ধরে এই সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে। আল-শাতী শরণার্থী শিবিরের ৩৬ বছর বয়সী আবদেলকরিম আল জাজিরাকে জানান, তার এলাকায় পানি পান করার উপযুক্ত নয়। "এর স্বাদ এমন যেন সমুদ্রের পানি। আমরা এই পানি পান করতে, রান্না করতে বা এমনকি গোসল করতেও ব্যবহার করতে পারি না," তিনি বলেন। আবদেলকরিম বলেন, "শরণার্থীদের সপ্তাহে মাত্র তিনবার পৌরসভার পানি নেওয়ার অনুমতি আছে। কখনও কখনও সেটাও 'নর্দমার মিশ্রিত' পানি হয়। শরণার্থী শিবিরে জীবন দুর্বিষহ। আমরা সবসময় বিক্রেতাদের কাছ থেকে খাবারের পানি কিনে খাই।" গাজার অনেক পানি বিক্রেতা প্রথমে পানিকে লবণমুক্ত করে। তারপর শিবিরে মানুষের কাছে প্রতি ১ হাজার লিটার ৩০ শেকলে (৭ মার্কিন ডলার) বিক্রি করে। উত্তর গাজার আল-শেখ রেদওয়ান পাড়ার মুহাম্মদ সেলিম নামে এক বাসিন্দা বলেন, ''আমার বাগানের সব গাছপালা শুকিয়ে গেছে। পানিতে উচ্চমাত্রার লবণাক্ততা এবং উচ্চ ক্লোরাইডের কারণে গাছগুলো মারা গেছে।'' তিনি বলেন, ''যদি এই পানির কারণে গাছপালা মরে যায়, তাহলে মানুষের কী অবস্থা হচ্ছে?'' মানবাধিকার সংগঠনগুলো গাজা উপত্যকায় অবনতিশীল পানি পরিস্থিতি নিয়ে কয়েক বছর ধরে সতর্ক করে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, গাজার ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা এবং নাইট্রেটের মাত্রা নিরাপদ পানীয় জলের জন্য নির্ধারিত মাত্রার "অনেক ওপরে" রয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, গাজার প্রায় ৯৭% পানিই দূষিত। ফলে সেখানকার ৫০% শিশু পানিবাহিত রোগে ভুগছে।
3
সিরাজগঞ্জের চৌহালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামা এবং তাদের লোকজনের বেধড়ক পিটুনিতে কাওসার রহমান (২৮) ও মিল্টন রহমান (৩৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে গুরতর আহতাবস্থায় ঢাকায় নেওয়ার পথে কাওসার ও চিকিৎসারত অবস্থায় দুপুরে মিল্টন মারা যান। নিহত কাওসার ও মিল্টন চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নের পূর্ব কোদালিয়া গ্রামের আলতাফ আলীর ছেলে। পেশায় কাওসার গ্রাম্য পশু চিকিৎসক ও মিল্টন কৃষক। এ ঘটনায় নিহতদের মা হায়াতন নেছা বাদী হয়ে তার চাচাতো ৩ ভাই নাসির উদ্দিন, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম বকুলসহ রফিুকুলের স্ত্রী খাসপুকুরিয়া ইউপি সদস্য শিরিন সুলতানা ও আত্মীয় ইসরাফিল আলীসহ ৫ জনকে আসামি করে মামলা করেছেন। পরে পুলিশ শিরিন সুলতানাকে গ্রেফতার করে। অন্যরা বর্তমানে পলাতক। চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, জমি সংক্রান্ত বিষয়ে কাওসারের পরিবারের সঙ্গে মামা রফিকুল ইসলাম বকুলের দীর্ঘদিনের দ্বন্দ্ব ও বিরোধ ছিল। এ নিয়ে শুক্রবার বিকেলে উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে রফিকুল ইসলাম ও তার ভাইরা এবং তাদের লোকজন কাওসার ও তার ভাই মিল্টনকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। পরে গুরুতর আহোবস্থায় উদ্ধার করে কাওসার ও মিল্টনকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, সেখানে অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই কাওসার ও দুপুরে ঢাকায় চিকিৎসারত অবস্থায় মিল্টন মারা যান। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
6
দিনাজপুরের হাকিমপুরে মাশরাফি আনজুম (১০) নামের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার নৈশ্যপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। নৈশ্যপ্রহরীর নাম মমিনুল ইসলাম সুজন (২৭)। তিনি হাকিমপুর উপজেলার বড় চেংগ্রামের রফিকুল ইসলামের ছেলে। শনিবার তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়। মাশরাফি আনজুম (১০) হাকিমপুরের বিশাপাড়া হিলফুল ফুজুল মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গত ১৬ আগস্ট ছেলেকে ওই মাদ্রাসার নৈশপ্রহরীর বলৎকারের অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেন ছাত্রের বাবা। পরে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে ওই নৈশপ্রহরীকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
শিরোপা ধরে রাখার মিশনেরাশিয়া যাচ্ছেবিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।তারকা খেলোয়াড়মিডফিল্ডার মেসুত ওজিলহাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপে পরিপূর্ণ সুস্থ হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ফলে কিছুটা দুশ্চিন্তায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত দুটি বিশ্বকাপেই জার্মানির আস্থার প্রতীক ছিলেন তারকা এই মিডফিল্ডার। তাই তারা আরেকটি বিশ্বকাপ সামনে রেখে ওজিলকে হাতছাড়া করতে চাইবে না এটা নিশ্চিত করেই বলা যায়। তবে আশার কথা হচ্ছে, ওজিল নাকি আত্মবিশ্বাসী নিজের পূর্ণ ফিটনেস ফিরে পেতে। ২০১৮ সালের বিশ্বকাপেও জার্মানিকে ফেভারিট ভাবা হচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন কিংবা র্যাংকিয়ে এক নম্বরেই শুধু নয়; অতীত ইতিহাস, বিশ্বকাপের পারফরম্যান্স ও এবারের বাছাই পর্বের পরিসংখ্যান আমলে নিয়ে। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত সময় পার করে রাশিয়ার টিকিট নিশ্চিত করেছে চারবারের চ্যাম্পিয়নরা। বাছাইয়ের ১০ ম্যাচের প্রত্যেকটি জিতেছে তারা। জয়ের পথে গোল বন্যায় ভাসিয়েছে প্রতিপক্ষদের। নামের পাশে ৩০ পয়েন্ট যোগ করার পথে প্রতিপক্ষদের জালে বল জড়িয়েছে ৪৩বার। বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় অবসর নিলেও গত তিন বছরে তরুণদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল সাজিয়ে নিয়েছেন ইওয়াখিম ল্যোভ। গোলরক্ষক: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (প্যারিস সেন্ত জার্মেই);ডিফেন্ডার:জেরোম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), মাথিয়াস গিনটার (বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ), ইয়োনাস হেক্টর (এফসি কোলন), ম্যাট হামেলস (বায়ার্ন মিউনিখ), ইয়াশুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ), মারভিন প্লাটিনহার্ট (হের্থা বার্লিন), অ্যান্টোনিও রুডিগার (চেলসি), নিকলাস সুলো (বায়ার্ন মিউনিখ);মিডফিল্ডার:ইউলিয়ান ব্রান্ট (বেয়ার লেভারকুসেন), ইউলিয়ান ড্রাক্সলার (প্যারিস সেন্ত জার্মেই), লিয়োন গোরেৎস্কা (শালকে), ইকেই গুন্ডোগান (ম্যানচেস্টার সিটি), সামি খেদিরা (জুভেন্টাস), টোনি ক্রোস (রিয়াল মাদ্রিদ), মেসুত ওয়েজিল (আর্সেনাল), সেবাস্টিয়ান রুডি (বায়ার্ন মিউনিখ);ফরোয়ার্ড:মারিও গোমেজ (স্টুটগার্ট), থোমাস ম্যুলার (বায়ার্ন মিউনিখ), মার্কো রয়েস (বরুশিয়া ডর্টমুন্ড), টিমো বেয়ারনার (আরবি লাইপসিক)। এদিকে প্রীতি ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে জয় পেলেও সমর্থকদের সন্তুষ্ট করতে পারেনি জার্মানি। অস্ট্রিয়া কাছে হারের পর সৌদির বিরুদ্ধে ঘাম ঝরিয়ে জার্মানরা জিতেছে ২-১ গোলে। গোলরক্ষক আন্দ্রে টের-স্টেগান পেনাল্টি সেভ না করলেও এই ম্যাচে জয়হীন থাকতে হত বিশ্ব চ্যাম্পিয়নদের। সরল হিসাবে বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে এই জয়কে জার্মানদের জন্য ভালো প্রস্তুতি বলা গেলেও চ্যাম্পিয়নদের জন্য এটা এক বার্তাও। তারা যে নিজেদের শতভাগ দিতে পারছে না এই ফল তারই সাক্ষ্য বহন করছে। ফিফা র্যাঙ্কিংয়ের ৬৭ নম্বর দলও যে জোয়াকিম লোর শিষ্যদের জন্য কঠিন বাধা তাও দেখা গেল।
12
ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে নারীবিদ্বেষী মন্তব্য করায় এক হিন্দু ধর্মগুরুকে গ্রেপ্তার করা হয়েছে। যতি নরসিংহানন্দ গিরি নামের ওই ধর্মগুরুকে স্থানীয় সময় গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার গভীর রাতে হরিদ্বারে নরসিংহানন্দকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ তাঁর বিরুদ্ধে ২-৩টি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিদ্বার শহরের এসপি স্বতন্ত্র কুমার।গাজিয়াবাদের দসনা মন্দিরের পুরোহিত যতি নরসিংহানন্দ গিরির উদ্যোগেই গত বছরের ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারে 'ধর্ম সংসদে'র আয়োজন করা হয়েছিল। সেখানে মুসলিম সম্প্রদায় ও নারীদের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার ঝড়ে ওঠে দেশজুড়ে। তারপর থেকেই নরসিংহানন্দের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছিল। ভারতের সুপ্রিম কোর্টে মামলাও করা হয়।জানা গেছে, নরসিংহানন্দকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা মাসখানেক আগে করা হয়েছিল। এতে নারীদের বিরুদ্ধ অবমাননামূলক বক্তব্য এবং অন্য ধর্মের নারীদের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ আনা হয়। এ ছাড়া মামলায় নারীদের অপমান করার অভিযোগও আনা হয়েছিল।পুলিশ বলছে, 'যতি নরসিংহানন্দেক নারী অবমাননমূলক বক্তব্য দেওয়ায় গ্রেপ্তার করা হয়েছে, ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্যের কারণে নয়। যদিও এ ব্যাপারে সে একটি নোটিস জারি করেছিল। ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করায় তাঁকে রিমান্ডে নেওয়া হবে। রিমান্ড আবেদেনে আমরা তাঁর এই বিষয়টিও অন্তর্ভূক্ত করব।'উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে 'ধর্ম সংসদ'-এ দেওয়া বিদ্বেষমূলক বক্তব্য ও উসকানির ঘটনায় যে কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়, তাদের মধ্যে নরসিংহানন্দ অন্যতম। একই মামলায় গত ১৩ জানুয়ারি উত্তরাখণ্ডের রুরকি থেকে ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র নারায়ণ ত্যাগী নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয় কিছুদিন আগে।
3
ইউক্রেনকে উড়িয়ে আজ চলতি ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল গ্যারেথ সাউথগেটের দল। এই ম্যাচে ইংল্যান্ড ৪-০ গোলে জয়লাভ করেছে। জোড়া গোল করেন হ্যারি কেইন, অন্য দুই গোলদাতা হ্যারি ম্যাগুইয়ার ও জর্ডান হেন্ডারসন। এতে ২৫ বছর পর ইউরোর সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। সেখানে তারা মুখোমুখি হবে ডেনমার্কের। চলতি আসরে এখন পর্যন্ত কোন গোল হজম করেনি ইংল্যান্ড। ম্যাচের ৪ মিনিটেই লিড নেয় ইংল্যান্ড। স্টার্লিংয়ের থ্রু'তে প্রথম ছোঁয়াতেই জালে পাঠান হ্যারি কেইন। বিরতির পর প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ম্যাগুইয়ার। চার মিনিট পরেই ইউক্রেনের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায়। হেডে আসরে নিজের তৃতীয় গোলটি করেন কেইন (৩-০)। ম্যাচের ৬২ মিনিটে ম্যাসন মাউন্টের নেওয়া কর্নারে হেডে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করেন লিভারপুল মিডফিল্ডার হেন্ডারসন। ম্যাচ মূলত শেষ হয়ে যায় ঐখানেই। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়ন্স শিবির। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখা ইংল্যান্ড শেষ ষোলোয় হারিয়েছে জার্মানিকে। এবার ইউক্রেনকে হারিয়ে ৫৫ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্নে আরেক ধাপ এগুলো ইংলিশরা। আগামী ৬ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ইতালি। একদিন পর ৭ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড মোকাবেলা করবে ডেনমার্কের।
12
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি'র গণতন্ত্র রক্ষার নমুনা দেশের গণতন্ত্রের জন্য হুমকি। দলটি আন্দোলনের নামে পেট্রোল বোমা ছুড়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আজ শনিবার রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'দেশবাসী ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি'র গণতন্ত্র রক্ষার নমুনা দেখেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, দেশের জনগণ তাদেরকে আর তা করতে দেবে না।' বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলোজি (এমসিটি) বিভাগ 'এমসিটি ক্যারিয়ার এক্সপো-২০১৯' শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর এসএম মাহবুব উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে টেলিভিশন ও শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক মোস্তফা মনোয়ার। এমসিটি বিভাগের প্রধান ড. শেখ মুহাম্মদ আলেয়ার ও ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। হাছান বলেন, অগণতান্ত্রিকভাবে বিএনপি'র জন্ম হয়েছে। জিয়াউর রহমান কতিপয় সুযোগ সন্ধানীকে সঙ্গে নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেন। তারা গণতন্ত্রকে কলুষিত করেছেন। জিয়া অগণাতান্ত্রিক ভাবে সুযোগ সন্ধানীদের সঙ্গে নিয়ে বিএনপি গঠন করেন। তিনি বলেন, উচ্চ আদালতের রায়ে জিয়ার সব কর্মকাণ্ডই অবৈধ হয়ে গেছে। বিএনপির রাজনীতি মূলত মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত। এ জন্যই দেশের জনগণ আর তাদের (বিএনপি) বিশ্বাস করে না। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, গণতন্ত্র রক্ষায় একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। আমরা যুক্তি-ভিত্তিক গঠনমূলক সমালোচনা চাই। কিন্তু বিএনপি সব সময় অন্ধভাবে সমালোচনা করে। এটা গণতন্ত্রের জন্য হুমকি।
6
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, 'পরিবহন ড্রাইভারদের অবহেলার কারণে প্রতিদিন অগণিত মানুষ নিহত হচ্ছে। কথায় কথায় ধর্মঘট করে তারা জনগণকে জিম্মি করে ফেলে। তাই ধর্মঘট দমনে সরকারকে কঠোর হতে হবে। তাদের আন্দোলনের হুমকিতে ভীত হলে চলবে না।' তিনি আরও বলেন, 'আমি ক্ষমতায় থাকার সময় পরিবহন চালকদের অবহেলার কারণে কোনো মানুষের মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান করেছিলাম। সে আইন রাখতে পারে নাই। বর্তমান আইনে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। তাও বহাল রাখা যাবে কি না সন্দেহ।' জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেছেন, 'সড়ক দুর্ঘটনা রোধে সরকার যে আইন করেছে তা থেকে সরে আসা যাবে না। ধর্মঘট করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে মানুষের কল্যাণ হয় না।' তিনি অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার করে জনগণের দুর্ভোগ লাগবের জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান। দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টিতে যোগদানকারী বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ খায়রুল ইসলাম প্রমুখ। এরশাদ যোগদানকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'দেশে যারা প্রতিহিংসার রাজনীতি চালু করেছিল তাদের অবস্থা আজ নিঃশেষ হতে চলেছে। আগামীতে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে।' তিনি বলেন, 'অতীতে জাতীয় পার্টির সরকারের আমলে যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তার জন্য জনগণ ভবিষ্যতে আবার জাতীয় পাটিকে ক্ষমতায় আনবে।' প্রসঙ্গত, মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় জামির হোসেন নামের এক বাস চালকের যাবজ্জীবন সাজা হয়। এ ঘটনায় খুলনা বিভাগের দশ জেলায় দুই দিন পরিবহন ধর্মঘট চলার পর সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যা হারের ঘোষণা দেওয়া হলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন। এরই মধ্যের ঢাকার সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে সোমবার একটি ট্রাক চালক মীর হোসেনের ফাঁসির রায় হয়। এ নিয়ে রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দেয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ মঙ্গলবার সাংবাদিকদের জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা এখন অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে। আমরা বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আবার আলোচনায় বসব।
9
আফগানিস্তানে জঙ্গিবাদী তালেবান সরকারকে কোন ভাবেই স্বীকৃতি দেয়া চলবে না বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেল। শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেল এ আহ্বান জানান। সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় নেতা হাসান তারিক চৌধুরী, লুনা নূর, নারী নেত্রী সীমা দত্ত, আমেনা বেগম, তাহমিনা ইয়াসমিন নীলা, সমাইয়া সেতু। সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সমাবেশে বক্তারা বলেন, আফগানে চলমান সহিংসতা প্রমাণ করে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর তৎপরতা কতটা ভয়াবহ হতে পারে। বক্তারা বলেন, বিগত শতকের নারীমুক্তি আন্দোলনের মধ্য দিয়ে যেটুক অগ্রগতি সাধিত হয়েছিল ধর্মীয় জঙ্গিবাদী শরিয়া আইন নারীর শিক্ষার অধিকার, কাজের অধিকার এবং সার্বজনীন মানবধিকার কি পরিমাণ ভুলণ্ঠিত হতে পারে আফগানিস্তান তার জ্বলন্ত উদাহরণ। যে সাম্রাজ্যবাদ কথায় কথায় মানবধিকার গণতন্ত্রের কথা বলে তালেবানদের প্রতি অকুণ্ঠ সমর্থন তাদের আসল চরিত্র উন্মোচন করেছে। নেতারা বলেন, অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ করা যাচ্ছে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য যেভাবে মরিয়া হয়ে উঠছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং তা বাংলাদেশের মৌলবাদী শক্তিকে উৎসাহিত করবে। একইসাথে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি যেভাবে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তালেবানদের স্বীকৃতি দেয়ার উদ্দ্যোগী হয়ে উঠেছে তা বিশ্ব শান্তির জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং হুমকিস্বরূপ।
6
আফগান তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা একটি ফরমান জারি করে অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের একাধিক বিয়ে না করার পরামর্শ দিয়েছেন। আফগানিস্তানের তোলো নিউজ শুক্রবার জানায়, ইসলামি আমিরাতের সর্বোচ্চ নেতা মৌলভি হিবাতুল্লাহ আখুন্দজাদা দুই, তিন বা চার বিয়ে এড়ানোর জন্য ইসলামি আমিরাতের সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন। উল্লেখ্য, তালেবান ক্ষমতায় আসার আগে গত বছরের জানুয়ারি মাসে জারি করা একই ধরনের এক ফরমানে তিনি নেতা ও কমান্ডারদের একাধিক স্ত্রী গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন যে এই প্রথার কারণে 'আমাদের শত্রুরা সমালোচনা' করার সুযোগ পায়। ভয়েস অব আমেরিকা একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, 'অনেক অভিযোগের' প্রেক্ষাপটে এই নির্দেশনা দেয়া হয়েছৈ। সূত্রটি জানায়, আফগানিস্তানের অনেক অংশে বিয়ে-পণ হিসেবে দুই লাখ আফগানি (প্রায় ২৬ হাজার ডলার) দিতে হয়। তালেবান কর্মকর্তারা তাদের দ্বিতীয় বিয়ের জন্য এই অর্থ দাবি করেন।' ২০২১ সালের ডিসেম্বরে তালেবান-নেতৃত্বাধীন সরকার নারীদের অধিকারবিষয়ক এক ডিক্রি জারি করে। এতে বলা হয়, নারীদের 'সম্পত্তি' হিসেবে বিবেচনা করা উচিত হবে না, বিয়ের আগে তাদের সম্মতি অবশ্যই নিতে হবে। মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের ইস্যু করা ওই ডিক্রিতে বলা হয়, 'নারী কোনো সম্পত্তি নয়। বরঙ সে মহান ও স্বাধীন মানুষ; শান্তি... বা বৈরিতা অবসানের বিনিময়ে তাকে কারো কাছে দেয়া যাবে না।'সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
3
গণপরিবহনে ন্যায্য ভাড়ার দাবিতে নগরীতে মানববন্ধন করেছে যাত্রী অধিকার পরিষদ। গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে ও সহসভাপতি এম এ মতিনের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা বক্তব্য দেন।মানববন্ধনে বক্তারা বলেন, করোনা সংক্রমণের কারণে সিএনজিতে তিনজন যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়। কিন্তু লকডাউন শিথিল হওয়া সত্ত্বেও সিএনজি চালকেরা পাঁচজনের পরিবর্তে তিনজন যাত্রী পরিবহন করছেন এবং যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছেন। এ সম্পর্কে পরিবহন শ্রমিক নেতা ও পুলিশ প্রশাসন থেকে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের মতো সিলেটেও তিনজন যাত্রী নিয়ে সিএনজি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত রায়, সহসাধারণ সম্পাদক এমরান আহমদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রভাষক তপন চন্দ পাল।
6
নোয়াখালীতে চাকরির কথা বলে তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম ফুয়াদ আল মতিন (৩৮)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ৭ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ফুয়াদের জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালতের নির্দেশে আসামি ফুয়াদকে কারাগারে পাঠানো হয়েছে। ২০ ফেব্রুয়ারি রাতে ফুয়াদ আল মতিন ও তাঁর অজ্ঞাতনামা সহযোগীকে আসামি করে ওই তরুণী বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ২০ ফেব্রুয়ারি সকালে উপজেলার একটি বিমা কোম্পানির কার্যালয়ে ডেকে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সিরাজুল মোস্তফা প্রথম আলোকে বলেন, আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফুয়াদ ধর্ষণের ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তবে তিনি ধর্ষণের ঘটনার ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেননি। গ্রেপ্তার ফুয়াদের মুঠোফোন জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ওই ফোনে ধর্ষণের ঘটনার কোনো ভিডিও পাওয়া যায়নি। তবে এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। প্রয়োজনে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলাগত সোমবার কৌশলে ভারতে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে ফুয়াদকে গ্রেপ্তার করে পিবিআই। তবে মামলার অজ্ঞাতনামা আরেক আসামিকে পিবিআই এখনো শনাক্ত করতে পারেনি। মামলায় অভিযোগ করা হয়েছে, ঘটনার দিন চাকরির জন্য ওই তরুণী ফুয়াদের কথামতো ওই বিমা কোম্পানির কার্যালয়ে যান। এরপর ফুয়াদ ও তাঁর সহযোগী ওই তরুণীকে নাশতা ও কোমল পানীয় খেতে দেন। কোমল পানীয় পান করার পর ওই তরুণী অনেকটাই শক্তিহারা হয়ে যান। একপর্যায়ে ফুয়াদ ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় ফুয়াদের সহযোগী মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সহায়তায় ওই তরুণী নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন। পিবিআই জানায়, মামলার পর ফুয়াদ ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। সে অনুযায়ী তিনি নিজের নাম পাল্টে সোহেল রানা নাম দিয়ে কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সোমবার সকালে ফুয়াদকে গ্রেপ্তার করে পিবিআই।
6
গত বছর লকডাউন শুরুর সময়ের গল্প। হতাশায় তখন দিশেহার অভিনেতা রাশেদ মামুন অপু। চেয়েছিলেন অভিনয় ছেড়ে দেবেন। কারণ, ৭ বছর ধরে তিনি অভিনয় নিয়ে সন্তুষ্ট হতে পারছিলেন না। একই ধাঁচের কাজ তাঁকে ক্লান্ত করে তুলছিল। পরে করোনার মধ্যে 'অক্সিজেন' নামের এক স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেন। সেটিই তাঁর অভিনয়ের মোড় ঘুরিয়ে দেয়। এক যুগের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ার রাশেদ মামুন অপুর। প্রথম থেকেই তাঁর ইচ্ছে ছিল একটু সিরিয়াস বা নেতিবাচক চরিত্রে অভিনয় করা। কিন্তু তিনি জনপ্রিয়তা পান কমেডি অভিনয়ের জন্য। প্রতিটি নাটকেই তাঁকে কমেডি চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতারা ডাকতেন। সেসব চরিত্রে অভিনয় করলেও ভেতরে-ভেতরে তিনি সিরিয়াস নেতিবাচক চরিত্রগুলোর প্রতি আগ্রহী ছিলেন। এই অভিনেতা জানান, ৭ বছর ধরে তিনি যেসব চরিত্রে অভিনয় করেছেন সেগুলো বেশির ভাগই তাঁকে ততটা টানেনি। করোনার আগে টানা চার মাস তিনি মাসে ২৫ দিন করে শুটিং করেছেন। কিন্তু একটি চরিত্রও টানেনি তাঁকে। শুধু টাকার জন্যই কাজ করে গেছেন। এই অভিনেতা বলেন, 'আমি আইন নিয়ে পড়াশোনা করেছি, চাইলে আইন নিয়েই থাকতে পারতাম। পরে আমি একটি এনজিওতে চাকরি করেছি। কিন্তু অভিনয়ের জন্য বিদেশি সংস্থার চাকরি ছেড়েছি। একটা সময়ে এসে অভিনয় আমাকে হতাশ করে ফেলেছিল। সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম, যদি টাকার জন্যই অভিনয় করি তাহলে চাকরি করলে সমস্যা কী? লকডাউনে টানা ৭০টি সিনেমা দেখার পরে রায়হান রাফি আমাকে একটি কাজের জন্য ডাকেন। সেখানকার নেতিবাচক চরিত্রটি আমার পছন্দ হয়। ছবিটি মুক্তির পর দেখা গেল দর্শকও সেটি পছন্দ করেছেন। পরে 'নবাব এলএলবি' সিনেমায় অভিনয় করার পর আমার সবকিছু বদলে যায়।' 'দহন' সিনেমায় একজন ডোমের চরিত্রে অভিনয় করেন অপু। এ ছবির একটি দৃশ্যে অপুকে দেখে ভালো লেগে যায় পরিচালক রায়হান রাফির। তাঁকে আবারও সিরিয়াস চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তিনি। এর মাঝেই 'নবাব এলএলবি' মুক্তি পায়। পরে 'জানোয়ার' ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন অপু। এখানে তিনি প্রধান খলনায়ক হিসেবে অভিনয় করেন। এই সিনেমা তাকে কাঙ্ক্ষিত স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে দেয়। তিনি বলেন, 'ক্যারিয়ারে দীর্ঘদিন ধরে যে চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম, সেগুলোই আমার কাছে ধরা দিতে লাগল। আমি রাত-দিন একাকার করে পরিশ্রম করেছি। ভেবেছি আমাকে খল চরিত্রে টিকে থাকতে হবে। কারণ, তখন হাতে যেসব নাটকের কাজ ছিল, সেগুলোতে অভিনয়ের কোনো সুযোগ ছিল না। নিজের কাছে নিজের পরীক্ষার আগেই আমি ফেল করছিলাম। একরকম জোর করেই এ কাজগুলো করতাম। তবে ভেতরে-ভেতরে নিজের সঙ্গেই সিরিয়াস অভিনয়টা চালিয়ে যেতাম। সেটাই এখন কাজে দিচ্ছে। অভিনয় নিয়ে আমার নিজের সঙ্গে প্রচুর জেদ ছিল। এখন নিজের মতো করে কাজ করে যেতে চাই।' এই অভিনেতার হাতে রয়েছে ৬টি নতুন সিনেমা। মুক্তির অপেক্ষায় ১০টির মতো সিনেমা। এর মধ্যে ১৪টি সিনেমায় তাঁকে খলচরিত্রে দেখা যাবে। ২৪ মে থেকে একটি নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এখানেও তাঁকে দেখা যাবে মাফিয়া এক নেতার চরিত্রে। অপু জানান, আগে সবাই ফোন দিয়ে বলতেন, মজার একটি চরিত্র আছে। এখন সব নির্মাতা তাঁকে বলেন, ভাই ভালো একটি সিরিয়াস চরিত্র আছে। খলচরিত্রে দর্শক তাঁকে পছন্দ করেছেন, এটা নিয়ে তিনি সতর্ক থাকেন। তাঁর মতে, একটি গল্পের সঙ্গে অন্যটির যেন কোনো মিল না থাকে, সে জন্য প্রতিটি নতুন গল্পের শুটিংয়ের আগে আলাদা প্রস্তুতি থাকে। তিনি বলেন, 'নাটকে আমাকে গত ৭ বছর ধরে কেউ কাজে লাগায়নি। দীর্ঘদিন পর একই ধাঁচের অভিনয় থেকে বের হয়েছি। এখন সুযোগগুলো পাচ্ছি, সেটাকে নিজের মতো করে কাজে লাগাচ্ছি। অভিনয়ের যে ক্ষুধাটা ছিল, সেটা কিছুটা হলেও পূরণ হচ্ছে। বাইরে বের হলে দর্শক চরিত্রগুলোর জন্য আলাদা করে চিনছেন, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। নিজেকে কোনো চরিত্রে আটকে না রেখে সমানতালে অভিনয় করে যেতে চাই।' ঈদ উপলক্ষে অপুর অভিনীত একাধিক নাটক ও একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। 'কসাই'-এ অভিনয়ে জন্য বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। আগামী কাজের পরিকল্পনা সম্পর্কে অপু জানান, শিগগিরই ৫টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হবেন তিনি। এখন সিনেমা ও ওয়েবের কাজেই তাঁর ব্যস্ততা বেশি।
2
দুর্নীতির মামলার মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে বিচারের মুখোমুখি করতে যাচ্ছে দেশটির জান্তা সরকার। গতকাল শুক্রবার সু চির আইনজীবী এমনটি বলেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে কয়েক দশক জেল হতে পারে সুচির।সু চির আইনজীবী খিন মং জাও বলেন, দুর্নীতির চারটি মামলায় মিয়ানমারের রাজধানী নেপিডোতে বিচারের সম্মুখীন হবেন ৭৬ বয়সী গৃহবন্দী সু চি। আগামী ১ অক্টোবর থেকে এই বিচারকার্য শুরু হবে। প্রত্যেকটি মামলায় দোষী সাব্যস্ত হলে সু চির ১৫ বছরের জেল হতে পারে।চলতি সপ্তাহে মিয়ানমারের পদচ্যুত নেত্রী অং সান সু চির চলমান বিচারকার্য ফের শুরু হয়। করোনার কারণে প্রায় দু মাস এটি বন্ধ ছিল। তবে অসুস্থ থাকায় গত সোমবার শুরু হওয়া বিচারকার্যে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি সু চিকে।সু চির বিচারকার্যে সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।সু চির বিরুদ্ধে আগে থেকেই বেশ কয়েকটি মামলা চলছে। এর মধ্যে গত বছরের নির্বাচনে করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেছে সেনা সরকার।চলতি বছরের ১ ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করেছিল মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সুচির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছিল। তবে জালিয়াতির অভিযোগ উড়িয়ে দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। তখন থেকেই সু চিকে গৃহবন্দী করে রাখা হয়। তখন থেকেই জান্তার বিরুদ্ধে রাজপথে প্রবল আন্দোলন চালিয়ে যাচ্ছে মিয়ানমারের জনগণ। চলমান বিক্ষোভে সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। গ্রেপ্তারের সংখ্যা ছাড়িয়েছে আট হাজার।
3
বাংলাদেশ ও ভুটান আজ পারস্পরিক স্বার্থে তাদের দেশীয় বাজারে উভয় দেশের বেশ কিছু পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার নিয়ে কাজ করার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেছে।'বাংলাদেশ এবং ভুটানের মধ্যে আজ আনুষ্ঠানিক আলোচনায় ভুটান বাংলাদেশের বাজারে দেশটির ১৬টি পণ্যের শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে আর বাংলাদেশ চেয়েছে তাদের বাজারে ১০টি বাংলাদেশী পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার,' প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব শহীদুল হক একথা বলেন। প্রেস সচিব ইহসানুল করিম ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষে এবং সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের ১৬টি পণ্যের বাংলাদেশের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।শহীদুল হক বলেন, আজকের দ্বিপাক্ষিক আলোচনাটি খুবই ইতিবাচক হয়েছে এবং আলোচ্য বিষয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হওয়ায় এগুলো কার্যকর হবে বলেও আশা করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে পররাষ্ট্র সচিব উল্লেখ করেন। পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, বাংলাদেশের ১০টি পণ্যের কোটা ও শুল্ক মুক্ত প্রবেশাধিকারের বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রী বলেন, 'আমরা মনে করি, দু'দেশই এটি কার্যকরের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে এখন এটি বাস্তবায়ন পর্যায়ে কাজ করতে হবে।' পররাষ্ট্র সচিব বলেন, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ এবং স্বাস্থ্য খাতের বিষয়ে আলোচনায় প্রাধান্য দেয়া হয়।ট্রানজিটের বিষয়ে তিনি বলেন, এই অঞ্চলে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) সড়ক এবং রেল যোগাযোগের বিষয়টি একটি বড় উদ্যোগ।পররাষ্ট্র সচিব বলেন, 'যদিও সকল দেশই চুক্তিতে স্বাক্ষর করেছে তথাপি ভুটানের সংসদে এটি অনুসমর্থিত হয়নি। তবে, ভুটানের নতুন সরকার বলেছে এই উদ্যোগ সংক্রান্ত বিলটি তাদের সিনেটের উচ্চকক্ষে আলোচনার জন্য পুনরুত্থাপিত হবে এবং তারা এটি পাশের বিষয়ে আশাবাদী।' ভুটানের সংসদে বিলটি অনুমোদিত হলে আলোচ্য চারটি দেশের মধ্যে যোগাযোগ আরো শক্তিশালী হবে, বলে তিনি উল্লেখ করেন।সূত্র : বাসস
9
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, তা মানুষের কাছে তুলে ধরা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। দেশ ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। এটা মানুষকে জানানো প্রয়োজন বলে মনে করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে 'জাতির পিতা শেখ মুজিব' বইয়ের মোড়ক উন্মোচনকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। বইটি প্রকাশ করেছে গণযোগাযোগ অধিদপ্তর পরিচালিত গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প। তথ্যমন্ত্রী বলেন, 'জাতির উন্নয়ন-অগ্রগতি যদি অব্যাহত রাখতে হয়, দেশকে যদি স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে হয়, হতাশাগ্রস্ত মানুষ দিয়ে তা সম্ভব নয়। সব সময় খারাপ সংবাদ পরিবেশন করলে মানুষ হতাশাগ্রস্তই হবে এবং হতাশ মানুষ দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়। কোনো নেতিবাচক খবরের যদি সংবাদমূল্য থাকে, তবে তা অবশ্যই প্রকাশিত হবে। কিন্তু একই সঙ্গে আজকে বাংলাদেশ যে পাকিস্তান ও ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে, সে অগ্রগতির কথাও মানুষকে জানানো অত্যন্ত প্রয়োজন।' রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা নিয়ে বিএনপির মন্তব্যের বিষয়ে হাছান মাহমুদ বলেন, 'গতবারও রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কমিশনের অনেক সিদ্ধান্তের সঙ্গে সময়-সময় দ্বিমত পোষণকারী এবং কেউ কেউ যাঁকে বিএনপিপন্থী বলেন, সেই মাহবুব তালুকদারও সংলাপের মাধ্যমেই নির্বাচন কমিশনার হিসেবে স্থান পেয়েছেন। সেটিই প্রমাণ করে যে এ পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন ঠিক ছিল এবং সংলাপ কার্যকর।' তথ্যমন্ত্রী বলেন, এবারও নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে সংলাপ করছেন, গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করার জন্যই তা করা হচ্ছে। অনেক গণতান্ত্রিক দেশ আছে, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে এ ধরনের সংলাপ হয় না। বিএনপি সবকিছুকে 'না' বলার রাজনীতি থেকে সরে আসবে বলে এ সময় আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, 'তাদের কোনো বিষয়ে আপত্তি থাকলে সেটিও তারা সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রপতিকে বলে আসতে পারবে। এটিই গণতান্ত্রিক রীতিনীতি। তারা যেটা রাজপথে বলছে, সেটিও তারা সংলাপে বলতে পারে।' এদিকে আজ সন্ধ্যায় রাজধানীর বনানীতে ঢাকা শেরাটন বলরুমে বেসরকারি সংস্থা 'উইমেন লিডারশিপ করপোরেশন' আয়োজিত 'লাইফস্টাইল অ্যান্ড ব্রাইডাল ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১-ম্যাজেস্টিক অ্যাফেয়ার' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন হাছান মাহমুদ। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নের কারণে আজ দেশ এত দূর এগিয়েছে। শেখ হাসিনার দূরদর্শী চিন্তার কারণেই দেশে নারীর ক্ষমতায়ন ঘটেছে। দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে আসার বিকল্প নেই।মারিয়া মৃত্তিক, নুসরাত চৌধুরী, পারসা ফাতেমা, নবী ইসমাইল প্রমুখ নারী উদ্যোক্তা অনুষ্ঠানে তাঁদের সাফল্যের কথা তুলে ধরেন। আয়োজকদের পক্ষে লাইফস্টাইল ও বিবাহসজ্জা শিল্প উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন হাছান মাহমুদ।
9
চীন বাণিজ্য আলোচনার 'চুক্তি ভঙ্গ' করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ মে) ফ্লোরিডায় একটি প্রচারণা সমাবেশে যোগ দিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও চীন- এ দু'দেশের মধ্যকার বাণিজ্য আলোচনার আগ মুহূর্তে চীনের নেতাদের দোষারোপ করে ট্রাম্প বলেন, তারা চুক্তি ভঙ্গ করেছে। তারা এটা করতে পারে না। এর খেসারত তাদের দিতে হবে। শুক্রবার (৩ মে) চীনা পণ্যের শুল্ক দুই গুনেরও বেশি বাড়ানো হবে বলে জানিয়েছিলেন ট্রাম্প। এর জবাবে চীন জানায়, যুক্তরাষ্ট্র যদি তাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, তাহলে তারাও 'পাল্টা ব্যবস্থা' নেবে। এরপরই চীন বাণিজ্য আলোচনার 'চুক্তি ভঙ্গ' করেছে বলে মন্তব্য করেন ট্রাম্প। এছাড়া দু'দেশ যদি কোনো চুক্তির আওতায় না আসে, তাহলে বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি নিলেও ভুল কিছু হবে না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব মন্তব্যের পরেও বৃহস্পতিবার (৯ মে) চীন ও মার্কিন প্রতিনিধিদের বাণিজ্য আলোচনায় বসার কথা রয়েছে। সাম্প্রতিক সময়ে চুক্তির মাধ্যমে এ দু'দেশের মধ্যকার বাণিজ্য যুদ্ধের অবসান হবে বলেই ধারণা করা হচ্ছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
3
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার আমঝুপি নীলকুঠি প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন সভাপতি ও দৈনিক বর্তমানের মেহেরপুর প্রতিনিধি আতিক স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. সিফাতের (১৮) মৃত্যু হয়। সিফাত নারায়ণগঞ্জের ফতুল্লার নিউখানপুর ব্যাংক কলোনির আনোয়ার হোসেনের ছেলে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সিফাতের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। এদের মধ্যে ৩৪ জনেরই মৃত্যু হলো। তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস মসজিদের বদ্ধ ঘরে জমে এই বিস্ফোরণ ঘটে বলে তদন্তে বেরিয়ে এসেছে।
6
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার ফুসফুস করোনাভাইরাস সংক্রমণজনিত নিউমোনিয়ায় আক্রান্ত। এ জন্য তাকে যথেষ্ট অক্সিজেন ও এন্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তবে তিনি নিজ থেকে খাবার খেতে পারছেন। রক্তচাপ ও অন্যান্য ক্লিনিক্যাল অবস্থা স্থিতিশীল। এছাড়াও তার নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে। ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি এবং অধ্যাপক ডা. নজীবের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুজ পেজে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরির অবস্থার সর্বশেষ চিত্র তুলে এ বার্তা দেওয়া হয়। সোমবার সন্ধ্যা পৌনে ৮টায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ও গণস্বাস্থ্য নর্গ হাসপাতালের অন্যতম পরিচালক মোহাম্মদ শওকত আলী আরমান সমকালকে বলেন, ডায়ালাইসিস দেওয়ার কারণে তার নিম্ন রক্তচাপের সমস্যা হচ্ছে। সাধারণত ডায়ালাইসিসের সময় এমনিতেই রক্তচাপ ওঠা-নামা করে। যেহেতু ডা. জাফরুল্লাহ চৌধুরী কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং বয়সজনিত অন্যান্য শারীরিক জটিলতা আছে, এ কারণে কিডনি সমস্যায় ডায়ালাইসিসের ক্ষেত্রে তার নিম্ন রক্তচাপের সমস্যাটা অবশ্যই 'ক্রিটিক্যাল'। তবে গণস্বাস্থ্য নগর হাসপাাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সদা তৎপর রয়েছেন। তিনি সুস্থ হয়ে উঠবেন এবং মানুষের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা। তিনি আরও জানান, সোমবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর আরও এক দফা কভিড-১৯ টেস্ট করার কথা থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এই পরীক্ষা আরও বয়েকদিন পরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এখন একবার টেস্ট করলেও পরে আরও একবার করতেই হবে। এ জন্যই আরও কিছুটা সময় নিয়ে টেস্ট করা হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস সংক্রমণ ফলাফল পজিটিভ আসে। এরপর থেকেই তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী ও পুত্র পরবর্তী সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তারা দুজনেই বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।
6
স্যার রোনাল্ড রস শেষ বয়সে দুঃখ করে লিখেছিলেন, ম্যালেরিয়ার ওপর গবেষণার জন্য তাঁকে সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তাঁর নামে গবেষণা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে, সম্মান-সমাদরের কমতি নেই; শুধু মশা তাড়ানোর জন্য তিনি যা যা করতে বলেছেন, তার কিছুই করা হয়নি। কীটতত্ত্ববিদেরা ঢাকা শহরের মশার ঘনত্ব বৃদ্ধির চিত্রসংবলিত যে প্রতিবেদন তুলে ধরেছেন, তা রোনাল্ড রসের সেই আক্ষেপকে ফের মনে করিয়ে দিচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ওই গবেষণায় ফেব্রুয়ারিতে মশার ঘনত্ব অন্য সময়ের চেয়ে চার গুণ বেশি পাওয়া গেছে বলে বলা হয়েছে। গবেষণাপত্রটি যাঁরা পড়েননি, তাঁদেরও মশকবাহিনীর সাম্প্রতিক অনাহূত উপস্থিতির আধিক্য ও সন্তর্পণ-দংশনের তীব্রতা বুঝতে বেগ পেতে হচ্ছে না। মশা মারতে বছরে বছরে ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ (ডিএসসিসি) দুই সিটি করপোরেশন ক্রমান্বয়ে যেভাবে বাজেট বাড়িয়ে থাকে, তা দিয়ে কামান দাগানোও সম্ভব। দফায় দফায় মশা মারার ওষুধ পাল্টানো হচ্ছে, ওষুধ আমদানিতে টেন্ডারও হচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। বিশেষজ্ঞ মত হলো, প্রধানত কিউলেক্স মশা বৃদ্ধির মূল উৎস বদ্ধ জলাধার ও নর্দমা। আর ডেঙ্গু ছড়ানো এডিস মশার উৎস বাসাবাড়িতে নির্মাণাধীন উন্মুক্ত আধার ও পরিষ্কার পানি। এই প্রজননস্থল ও 'আঁতুড়ঘর' নিয়ন্ত্রণে নিতে পারলে মশার বংশবৃদ্ধির রাশ টেনে ধরা সম্ভব হতো। এর জন্য অনিবার্যভাবেই দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ দরকার। ডিএনসিসি ৮ থেকে ১৬ মার্চ পর্যন্ত কিউলেক্স মশা নিধনে 'ক্র্যাশ প্রোগ্রাম' চালানোর ঘোষণা দিয়েছে। তারা সমগ্র ঢাকা উত্তরকে সম্পূর্ণ 'সুইপিং' করতে চেয়েছে। কিন্তু একই সময়ে ডিএসসিসি একই অভিযান চালাবে, অর্থাৎ সমন্বিতভাবে এ কাজ চলবে-এমন খবর এখনো পাওয়া যায়নি। এখানেই বিপত্তি। যেহেতু মশারা পরিযায়ী এবং ডিএসসিসিতে 'বসবাসরত' মশারা ডিএনসিসিতে 'শিফট' করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধও নয়, সেহেতু ডিএনসিসি সমগ্র ঢাকা উত্তরকে 'সম্পূর্ণ সুইপিং' করলেও ফল মিলবে না। কারণ, দক্ষিণের মশারা উড়ে গিয়ে উত্তরে বসতি গাড়বে। এ কারণেই দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষের সর্বোচ্চ মাত্রার সমন্বয় দরকার। ডিএসসিসির মেয়র আগামী দুই সপ্তাহের মধ্যে মশা নিয়ন্ত্রণে আসবে বলে গতকাল আশা প্রকাশ করলেও তাতে রাজধানীবাসী কতটা আশ্বস্ত হতে পারছে, তা তর্কসাপেক্ষ বিষয় হিসেবে রয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মেয়র ও নগর ভবনের কর্মকর্তারা আন্তরিক হলে মশক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাত না। ছয় মাস সঠিকভাবে মশার ওষুধ ছিটালে হয়তো নিয়ন্ত্রণে আনা যেত। কিন্তু কাজ না করে তাঁরা বৃষ্টির জন্য অপেক্ষা করেছেন। কখন ঝড়-বৃষ্টি হবে আর মশার লার্ভা প্রবহমান পানিতে ধুয়ে যাবে, সেই আশায় সময় পার হয়েছে। বৃষ্টি হয়নি। খালে পানিপ্রবাহ কমে গেছে। বদ্ধ পানিতে কিউলেক্স মশা বংশবিস্তার করেছে। খোলা নর্দমা নিয়মিত পরিষ্কার না করায়ও সেখানে মশার বংশবিস্তার হয়েছে। জনস্বাস্থ্যের প্রতি এই পাইকারি অবহেলায় এমন দশা হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে এখন প্রয়োজনে টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযান চালাতে হবে। লোকদেখানো অভিযান, কমিটি গঠন আর মিডিয়া কাভারেজ নিয়ে ব্যস্ত থাকার যে ঐতিহ্য আছে, তা থেকে বেরিয়ে সমন্বিতভাবে কাজ করতেই হবে।
8
ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি। ইসরাইলি হামলায় বৃহস্পতিবার পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৬৫ জন ফিলিস্তিনি। পাল্টা জবাবে রকেট ছুড়ছে ফিলিস্তিনিরা। এ অবস্থায় সংঘর্ষ থামাতে জাতিসঙ্ঘের রুদ্ধদ্বার বৈঠকে ইসরাইলেরই পক্ষ নিল ভারত। ফিলিস্তিন থেকে ইসরাইলের উদ্দেশে ছোড়া রকেট হামলার 'বিশেষ' নিন্দা করেছেন ভারতের স্থায়ী প্রতিনিধি। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ নিয়ে দুদিনের মধ্যে বুধবার দ্বিতীয়বার রুদ্ধদ্বার বৈঠকে বসল ১৫ সদস্যের জাতিসঙ্ঘ নিরাপত্তা কাউন্সিল। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। তবে জাতিসঙ্ঘে দেশের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি টুইট করেছেন, 'পূর্ব জেরুসালেমের ঘটনা নিয়ে আজ জাতিসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে আমি উল্লেখ করেছি, সব ধরনের সহিংসতা, বিশেষ করে গাজা থেকে রকেট হামলার নিন্দা করছি। শোকজ্ঞাপন করা হয়েছে ইসরাইলে ভারতীয় নাগরিকের মৃত্যুতে। এখনই সব পক্ষকে থামতে হবে।' ফিলিস্তিনের রকেট হামলায় মৃত্যু হয়েছে ইসরাইলে থাকা ভারতীয় নাগরিক সৌম্যা সন্তোষের। কেরলের ইডুক্কির জেলার বাসিন্দা তিনি। দক্ষিণ ইসরাইলের উপকূলীয় শহর আশকেলনে এক বৃদ্ধার সেবাযত্নের দায়িত্বে ছিলেন। ইসরাইলের দিকে শতাধিক রকেট হামলা চালায় ফিলিস্তিনিরা। তাতে মৃত্যু হয় সৌম্যাসহ আরো তিনজনের। অপরদিকে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে ৬৫ জন ফিলিস্তিনি। দি অ্যাসোসিয়েট প্রেসের (এপি) রিপোর্ট বলছে, হামলায় আহত হয়েছেন ৩৬৫ জন ফিলিস্তিনি। কূটনৈতিক মহল মনে করছে, ইসরাইলি বিমান হামলার উল্লেখ নেই, অথচ ফিলিস্তিন থেকে আসা রকেট হামলার বিরোধিতা করা হয়েছে। কৌশলে জাতিসঙ্ঘে ইসরাইলের পাশেই কার্যত দাঁড়াল নয়াদিল্লি। সূত্র : জি নিউজ
3
বলিউডে আবার শোকের ছায়া। মারাঠি ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী অভিলাষা পাতিল মঙ্গলবার রাতে করোনায় প্রাণ হারিয়েছেন। মুম্বাইতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। প্রয়াত বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুত অভিনীত 'ছিছোরে' ছবিতে কাজ করেছিলেন অভিলাষা। অভিনেতা সঞ্জয় কুলকার্নি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ছবির শুটিংয়ে অংশ নিতে অভিলাষা উত্তর প্রদেশের বেনারসে গিয়েছিলেন। সেখান থেকে মুম্বাইয়ে ফেরার পর তাঁর শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে। এরপর এই বলিউড অভিনেত্রী করোনা পরীক্ষা করান। তাঁর পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। অভিনেতা সঞ্জয় কুলকার্নি বলেন, 'অভিলাষার করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে আমি তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু তাঁর দুটো নম্বরই বন্ধ ছিল। আমি শুনেছি যে অভিলাষার শারীরিক অবস্থা খুবই খারাপ। রাত সাড়ে আটটা নাগাদ খবর পাই, অভিলাষা আর নেই। খুবই হতাশাজনক ঘটনা। বলিউড ও মারাঠি চলচ্চিত্রকে তাঁর অনেক কিছু দেওয়ার ছিল। অভিলাষা অনেক বড় মনের মানুষ এবং অত্যন্ত পরিশ্রমী অভিনেত্রী ছিলেন। তাঁর অকালমৃত্যুতে আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে গেল।' স্বামী, মা এবং একমাত্র ছেলেকে রেখে গেছেন অভিলাষা। মারাঠি ছবির জগতেও তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী ছিলেন। 'তে অট দিবস', 'বায়কো দেতা বায়কো', 'পরবাস', 'তুঝা মাঝা অ্যারেঞ্জ ম্যারেজ'-এর মতো হিট মারাঠি ছবিতে তিনি কাজ করেছেন। এ দিকে 'ছিছোরে' ছাড়া 'বদ্রিনাথ কি দুলহনিয়া', 'গুড নিউজ', 'মালাল'-এর মতো হিন্দি ছবিতেও দেখা গেছে তাঁকে।
2
মস্কো বৈঠকে বুধবার বসছেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। তার দু'দিন আগে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থা 'অত্যন্ত গুরুতর' বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্তে এই উত্তেজনার প্রভাব নয়াদিল্লি-বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্কে অবধারিতভাবে পড়বে বলেও মনে করেন জয়শঙ্কর। সমস্যার সমাধানে এবং সম্পর্কের উন্নতিতে রাজনৈতিক স্তরে গভীরভাবে আলোচনা এবং সীমান্তে উত্তেজনা কমানো দরকার বলেও মনে করেন তিনি। তার আগে সোমবার নয়াদিল্লিতে একটি সংবাদ মাধ্যম আয়োজিত আলোচনা চক্রে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের উত্তেজনা দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে আলাদা করা যায় না। পর্যবেক্ষকদের মতে, মস্কোয় নয়াদিল্লি-বেইজিং আলোচনার আগে পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের ব্যাখ্যা, মস্কোতেও যে দু'পক্ষের আলোচনার মূল ইস্যু হতে চলেছে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার উত্তেজনা, সেটা আগেভাগেই চীনকে বুঝিয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী। গত ৪ মে থেকে পূর্ব লাদাখের প্যাংগং, গালওয়ান-সহ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বিপুল সেনা মোতায়েন করে চীন। তার জের ১৫ জুন গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষে ভারতের ২০ জনের মৃত্যু হয়।-আনন্দবাজার বিডি প্রতিদিন/আরাফাত
3
শরীয়তপুর: এখন থেকে কলেজে ভর্তি হতে হলে মাদকের ডোপটেস্ট করতে হবে শিক্ষার্থীদের। ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে শরীয়তপুরের সব সরকারি ও বেসরকারি কলেজ।কোনো শিক্ষার্থী মাদকাসক্ত কি না, তা চিহ্নিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।শরীয়তপুর সরকারি কলেজ সূত্র জানায়, সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সারা দেশে কলেজে ভর্তির সময় শিক্ষার্থীদের মাদকের ডোপটেস্ট করা হবে। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চিঠি দিয়ে কলেজগুলোকে জানায় ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর মাদকের ডোপটেস্ট করার কথা।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চিঠি পাওয়ার পর ১০ জুন থেকে শরীয়তপুরের কলেজগুলো এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ভর্তি হতে আসা সব শিক্ষার্থীকে স্বাস্থ্য বিভাগ থেকে ডোপটেস্টের রিপোর্ট সংগ্রহ করে ভর্তির অন্যান্য কাগজের সঙ্গে জমা দিতে হবে।শরীয়তপুরের সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ বলেন, রক্ত ও ইউরিন পরীক্ষার ফলাফলের মাধ্যমে শরীরে মাদকের উপস্থিতি জানা যাবে। সরকারি বা সরকার স্বীকৃত যেকোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ডোপটেস্ট করা যাবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ কাজে সব ধরনের সহযোগিতা করা হবে।শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ বলেন, শিক্ষার্থীদের ডোপটেষ্টের সিদ্ধান্তটা মন্ত্রী পরিষদ বিভাগের। তা বাস্তবায়ন করার জন্য আমরা বিজ্ঞপ্তি জারি করেছি। ডোপ টেস্টে যারা মাদকাসক্ত চিহ্নিত হবে তাদের কাউন্সেলিং ও চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা মাদক গ্রহণে সাহস পাবে না। শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে পারলে শিক্ষাঙ্গনের অনেক বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে।
6
স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন না পাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের পরবর্তী শুনানির দিন ১২ ডিসেম্বর ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন। খালেদার স্বাস্থ্যগত তথ্যের বিষয়ে আদালতের কাছে সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় প্রধান বিচারপতি এ প্রতিবেদন দাখিলের জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন। খালেদার আইনজীবীরা অবশ্য চাচ্ছিলেন ৭ ডিসেম্বর যেন এ দিন ধার্য করা হয়। বিএনপিপন্থী আইনজীবীরা এসময় এজলাস কক্ষে খালেদা জিয়ার জামিন দাবিতে হট্টগোল করেন। এর আগে গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক মেডিকেল বোর্ডের রিপোর্ট ৫ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়।স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিলের পাশপাশি আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানিও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজ সকালে ভোরের কাগজকে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল রিপোর্ট এখনো তার হাতে এসে পৌঁছায়নি। সুতরাং আজ আদালতে খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিল করা সম্ভব হচ্ছে না। এদিকে খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে আইন আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইকোর্ট মাজার সংলগ্ন গেটে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকেই তল্লাশি তৎপরতা চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আইডি কার্ড চেক করাসহ আইনজীবী ব্যতীত কাউকে জামিন শুনানির সময় আদালত চত্বরে প্রবেশ করতে দেয়া হয়নি।
6
প্রতারণার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৮ আগস্ট) রিমান্ড শেষে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর প্রতারণার মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র্যাব। পরেরদিন তাদের আদালতে হাজির করা হলে প্রতারণার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হাজেরা খাতুন হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা ফাউন্ডেশনের ডিজিএম ও জয়যাত্রা টিভির অ্যাডমিন হিসেবে দায়িত্বরত ছিলেন। আর সানাউল্ল্যাহ নূরী জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।
6
২০২২ সালের হজযাত্রীদের পাসপোর্ট-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকারের নীতিমোতাবেক ২০২২ সালের হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত থাকতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাসপোর্টে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ) সঠিকভাবে উল্লেখ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ২০২০ সালে নিবন্ধিত হজযাত্রীদের যাঁদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অথবা পাসপোর্ট পরিবর্তন করা হয়েছে তাঁদের পাসপোর্টের তথ্য হালনাগাদের জন্য নিম্নলিখিত করণীয়সমূহ অনুসরণ করতে হবে:(ক) সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ক্ষেত্রে করণীয়১. সরকারি ব্যবস্থাপনায় বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীগণ নিবন্ধন পয়েন্ট/কেন্দ্রের মাধ্যমে (পাসপোর্ট চেঞ্জ অপশন ব্যবহার করে) পাসপোর্ট পরিবর্তনের আবেদনকরত তথ্য হালনাগাদ করবেন;২. একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় যেসব প্রাক-নিবন্ধিত ব্যক্তি নিবন্ধনের জন্য মনোনীত হয়েছেন তাঁদের ন্যূনতম ৪-০১-২৩ তারিখ মেয়াদসংবলিত হালনাগাদ পাসপোর্টসহ নিবন্ধন পয়েন্ট/কেন্দ্রের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন। (খ) বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সির ক্ষেত্রে করণীয়:১. বেসরকারি ব্যবস্থাপনায় বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীগণ স্ব-স্ব এজেন্সির মাধ্যমে (পাসপোর্ট চেঞ্জ অপশন ব্যবহার করে) ন্যূনতম ৪-০১-২৩ খ্রি. তারিখ মেয়াদসংবলিত পাসপোর্টের তথ্য হালনাগাদের আবেদন করবেন। উল্লেখ্য যে, সময়স্বল্পতার দরুন এজেন্সিভিত্তিক হজযাত্রীর সংখ্যা নির্ধারণের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ জটিলতাজনিত কারণে হজযাত্রীর প্যাকেজ স্থানান্তর/নিবন্ধন স্থানান্তর কার্যক্রম ব্যাহত হবে না।২. হজযাত্রীর ভিসাযুক্ত পাসপোর্টের পেছনে ( ) মোয়াল্লেম নম্বর, মক্কা/মদিনার আবাসনের ঠিকানাসংবলিত প্রিন্টেড স্টিকার সংযুক্ত করতে হবে। প্রিন্টেড স্টিকার সংযুক্ত করা সম্ভব না হলে কমপক্ষে হাতে লেখা উক্ত তথ্য সংযুক্ত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীদের জেদ্দা/মদিনা বিমানবন্দর হতে সৌদি কর্তৃপক্ষ কর্তৃক দেশে ফেরত পাঠানো হতে পারে এবং সংশ্লিষ্ট এজেন্সিকে হজ কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করা হতে পারে।৩. হজ গমন বিষয়ে যেকোনো হালনাগাদ তথ্য পেতে নিয়মিত ... ওয়েবসাইটটি ব্রাউজ করুন।
6
ফিনিক্স গ্রুপ ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক দ্বীন মোহাম্মদ আর নেই। মঙ্গলবার রাত ১টায় হার্ট অ্যাটাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সময়ের সাথে সাথে, তিনি তার উদ্যোক্তা সক্ষমতা বিকাশ করেছিলেন এবং বৃহত্তম ফিনিক্স গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। ফিনিক্স গ্রুপের ব্যবসার প্রতিষ্ঠা করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। দেশের খ্যাতিমান ও অভিজ্ঞ শিল্পপতি দ্বীন মোহাম্মদ। অত্যন্ত সততা ও আন্তরিকতার মানুষ হিসেবে তিনি শিল্পের বিভিন্ন সেক্টরে একজন উদ্যোক্তা হিসাবে তার দায়িত্ব পালন করে চলেছেন। মরহুম হাজী নূর মোহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ ১৯৩৮ সালের ৩ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে ব্যবসায়িক জীবন শুরু করেন। তিনি ১৯৬২ সালে শিল্পে প্রবেশ করেন এবং সময়ের সাথে সাথে তিনি ব্যবসা ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং দেশের শিল্পায়নে অগ্রণী ভূমিকা নিতে সক্ষম হয়েছিলেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি দ্বীন মোহাম্মদ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনেও জড়িত। তিনি লালবাগ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি; রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি, সাবেক মসজিদ কমিটির সদস্য, লালবাগ শাহী মসজিদ ও জামিয়া কুরআনিয়া আরব মাদ্রাসা; প্রাক্তন গভর্নিং বডির সদস্য, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, ঢাকা ক্লাব লিমিটেডের সম্মানিত আজীবন সদস্য। ১৯৯১ সালে তিনি মরহুম মাওলানা আকরাম খা গোল্ড মেডেল (শিল্পায়ন) দ্বারা ভূষিত হয়েছিলেন এবং ১৯৯৯ সালে তিনি জগদীশ চন্দ্র স্বর্ণপদক দ্বারাও ভূষিত হয়েছিলেন। সম্প্রতি, ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডকে আন্তর্জাতিক স্টার অ্যাওয়ার্ড কোয়ালিটি (আইএসএকিউ) দিয়ে ভূষিত করা হয়েছে। দক্ষতা, উদ্ভাবন, গ্রাহক সন্তুষ্টি, প্রযুক্তি, নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনার প্রতিশ্রুতির জন্য স্পেনের মাদ্রিদে অবস্থিত একটি বিশিষ্ট ব্যবসায়িক সংস্থা থেকে বিজনেস ইনিশিয়েটিভ ডাইরেকশনস (বিআইডি) থেকে সোনার বিভাগ। তিনি ৬ সেপ্টেম্বর, ২০১০ এ সুইজারল্যান্ডের জেনেভায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এছাড়া শিল্প ও বাণিজ্য প্রসারে অসামান্য অবদান রাখায় শিল্পপতি দ্বীন মোহাম্মদ অনেক পদকে ভূষিত হন। বিডি প্রতিদিন/আরাফাত
6
ক্রীড়া প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে দাপটের সঙ্গে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেট প্রথম আত্মপ্রকাশ করেছিল ২০০৩ সালে। যার দুই বছর পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এত দিন পরিচিত ছিল টি-টোয়েন্টি ক্রিকেট। চার-ছক্কার দর্শনীয় সব শটে ভরপুর এই ফরম্যাট নিয়ে মাতোয়ারা ছিল সবাই। এবার তার চেয়েও ভিন্ন কিছু আসতে যাচ্ছে ক্রিকেটে! টি-টেন ফরম্যাটের এই ক্রিকেট লিগ আসবে ডিসেম্বরেই! যাতে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান! খেলবেন 'বুমবুম' খ্যাত শহীদ আফ্রিদিও। এ ছাড়া থাকবেন বীরেন্দ্র শেবাগ, কুমার সাঙ্গাকারা ও মিসবাহ উল হকের মতো সাবেক তারকারা! ১০ ওভার ফরম্যাটের এই লিগে ম্যাচের স্থায়িত্ব হবে মোট ৯০ মিনিট। শারজায় এ নিয়ে জানানো হয় সব আনুষ্ঠানিকতা। ক্রিকেটকে আরো দর্শক আকর্ষণ করতেই এমন পরিকল্পনার কথা জানান লিগের সভাপতি সালমান ইকবাল, অনেকেই রাস্তায় বা অলিগলিতে এই ১০ ওভারের ক্রিকেট খেলে থাকে। তাই এই ফরম্যাটকে দর্শকরা আরো উপভোগ করবে বলেই বিশ্বাস। তাই এটা হবে বড় পদক্ষেপ। দল কিনে নিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ও নির্বাচক ইনজামাম উল হক। ডিসেম্বরে মাঠে গড়াবে এই টি-টেন টুর্নামেন্ট। ২১-২৪ ডিসেম্বর চার দলের এই আসর অনুষ্ঠিত হবে। এ মাসের শেষের দিকে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চারটি দল নির্বাচন করা হবে।
12
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে বলে শনিবার জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মানের সহিত ও নিরাপদে' নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অন্যান্য রাষ্ট্র মিলে যা যা করা দরকার তা সবই করা হবে। শনিবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার অস্টমীর চরে অবস্থিত নটারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের আর্ল আর মিলার এসব কথা বলেন। 'রোহিঙ্গাদের সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পাশে আছে, সবসময় থাকবে,' উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ উদারতার সহিত রোহিঙ্গাদের যেভাবে আশ্রয় দিয়েছে সেটা প্রশংসার দাবিদার।ইউএনবি
9
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের উদ্যোগে পবিত্র কোরআন খতম, দোয়া, মোনাজাত ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লার নাঙ্গলকোটের একটি এতিমখানায় দিনব্যাপী পবিত্র কোরআন খতমের পর ইফতারের সময় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে এতিমদের নিয়ে ইফতার করেন শামসুদ্দিন দিদার। এসময় আরো উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মজুমদার, সাবেক ছাত্রদল নেতা মনিরুজ্জামান মানিক, এ কে এম আশরাফুল আলম উজ্জল, শহীদ জিয়া স্মৃতি সংসদের নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলী, শহীদ জিয়া ছাত্র পরিষদের নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুবদল নেতা আনোয়ার হোসেন, শাহ আলম হাজারী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর শওকত আলী প্রমুখ।
9
ইসরায়েলে মঙ্গলবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে নির্বাচনে পাল্টাপাল্টি জয়ের দাবি করেছে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং সাবেক সেনাপ্রধান বেন্নি গান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট জোট। এবারের নির্বাচনের মাধ্যমে রেকর্ড পঞ্চমবার প্রধানমন্ত্রী হতে চাইছেন ডানপন্থি লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। খবর-বিবিসি'র। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট 'নেসেটে' কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রতিবারই জোট সরকার দেশ পরিচালনা করেছে। বিডি প্রতিদিন/এনায়েত করিম
3
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পেরিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গন আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তার পেছনে লেখক-শিল্পীদের পাশাপাশি বড় অবদান রয়েছে পৃষ্ঠপোষক তথা প্রযোজক-পরিবেশকদের। এই প্রযোজকদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ও উদ্যোগে দেশের সংস্কৃতি যখন হাঁটছে বৈশ্বিক পথে- তখনই সামনে এসে দাঁড়ালো কিছু শঙ্কা। প্রযোজকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে সংশোধিত কপিরাইট আইনে তাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। তারচেয়ে বড় ক্ষোভ, আইনটি পরিবর্তন-পরিমার্জন করার বিষয়ে প্রযোজকদের মতামতের প্রতিফলন ঘটেনি। এর বাইরেও অনেকগুলো সম্ভাব্য বিধান নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ। এরমধ্যে তৈরি হয়েছে কপিরাইট আইন ২০২১-এর খসড়া। যা শিগগিরই পাশ হবে। তবে তার আগেই এই আইন নিয়ে তুমুল ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে খোদ মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)-এর নেতা ও সদস্যরা। তাদের অভিমত, নতুন কপিরাইট আইনের মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রিতে বিশৃঙ্খলা আরও বাড়বে। তাই নয়, ডিজিটাল মাধ্যমে নাটক, সিনেমা ও গান প্রকাশে তৈরি হবে নানা প্রতিবন্ধকতা। যা দেশ তথা ইন্ডাস্ট্রির জন্য সুখকর বার্তা বয়ে আনবে না। বিভিন্ন সূত্রে জানা গেছে, কপিরাইট আইন- ২০২১-এ এমন কিছু আইন যুক্ত হচ্ছে যা প্রযোজক-শিল্পী-সুরকার-গীতিকবিদের মধ্যে ভারসাম্য নষ্ট করবে। পরস্পরের প্রতি যে আস্থা ও বিশ্বাস রয়েছে সেটিও নষ্ট হবে। তাই নয়, এই আইনের মাধ্যমে একজন শিল্পী-সুরকার-গীতিকার-নির্মাতা চাইলে তার সৃষ্টি কোনও প্রযোজকের কাছে এককালীন বিক্রি বা বিপণনের সুযোগ পাচ্ছে না। তারচেয়েও বড় বিষয়, শিল্পী-প্রযোজকদের যৌথ সম্মতিতে যে চুক্তিই হোক না কেন, সেটি যে কোনও সময় বাতিল করার অধিকার রাখবে কপিরাইট বোর্ড! আরও জানা গেছে, কোনও প্রযোজক নাটক বা সিনেমা ক্রয় করার পর সেটির গান বা ক্লিপ আলাদা করেও পরিবেশন করতে পারবে না নতুন আইনের কারণে! যা প্রযোজকদের হাত-পা বেঁধে সামুদ্রে ফেলে দেওয়ারই নামান্তর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)'র প্রধান এবং লেজার ভিশনের অন্যতম কর্ণধার একেএম আরিফুর রহমান বলেন, 'আমরা যারা নিয়মিত কাজ করছি, তাদের সবকিছুই তো চলমান কপিরাইট আইনের ভিত্তিতে চলছে। কিন্তু আপত্তিটা নতুন আইনের কিছু সংশোধনী নিয়ে। যেটা মোটেই কাম্য নয়। আমার কথা, যার বা যাদের গান তারা যদি আমার চুক্তিপত্রে হাসিমুখে স্বাক্ষর করেন, সেটিতে অন্য পক্ষের হস্তক্ষেপ কেন থাকবে? ফলে নতুন যে আইনটি হচ্ছে সেটি আরও প্রপারলি, স্পষ্ট ও সংস্কৃতিবান্ধব হওয়ার দাবি জানাই।' এই জ্যেষ্ঠ প্রযোজক মনে করিয়ে দেন, 'ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বের সংস্কৃতি এখন মানুষের হাতের মুঠোয়। সেই সময়ে এসে আমরা আমাদের সংস্কৃতিকে আইনের মারপ্যাঁচে জড়িয়ে ফেলছি। যা খুবই দুঃখজনক।' এদিকে দেশের আরেক প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, 'এই মিউজিক ইন্ডাস্ট্রিতে পুরো জীবন কাটিয়ে দিয়েছি। নতুন আইন পাশ হলে মামলা আমাদের পেছন ছাড়বে না। এভাবে এই আইন পাশ হলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। কারণ, নতুন আইনের মাধ্যমে পুরনো প্রযোজকরা ঘরে ফিরে যেতে বাধ্য হবে। বিপরীতে নতুন কোনও ইনভেস্টর এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হবে না।' যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরেনাই- এই ঐতিহাসিক গানের রচয়িতা, চেনাসুর-এর কর্ণধার ও এমআইবি'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান মতিউর রহমান নতুন কপিরাইট আইন প্রসঙ্গে বলেন, 'আমাদের অর্থায়নেই গড়ে উঠেছে অডিও শিল্প। তবুও আমরা কখনো বলিনি সবকিছু আমাদের দিয়ে দিন। বরাবরই চেয়েছি, একসঙ্গে থেকে আমাদের শিল্প-সংস্কৃতির বিকাশে এগিয়ে যেতে। কিন্তু বার বার সেই অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। হতাশার বিষয় এমন একটি আইন হচ্ছে, যেটা সম্পর্কে আমরা এখনও পুরোপুরি অন্ধকারে আছি। আমরা জানি না, এই আইনে আসলে কী আছে কী নেই। আইনটি চূড়ান্ত অনুমোদনের আগে আমরা এটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই, এটুকুই দাবি করছি।' এদিকে কপিরাইট আইন-২০২১ প্রণয়ন নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন দেশের আরেক অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। তিনি বলেন, 'গত ৫০ বছরে আমার মতো শত শত প্রযোজক প্রাণের টানে এই অঙ্গনে এসেছেন, ফিরে গেছেন নিঃস্ব হয়ে। আমরা এখনও যে ক'জন টিকে আছি, প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি। নতুন আইন হলে এই কয়েকজনও বাড়ি ফিরে যাবো। তাই আমার আবেদন, আইনটি চূড়ান্ত করার আগে সবার মতামত নিন।' দেশের অন্যতম সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, 'নতুন আইনের কারণে যদি প্রযোজক-পরিবেশকরা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো ইন্ডাস্ট্রিই ক্ষতিগ্রস্ত হবে। কারণ, যে কোনও নাটক, সিনেমা ও গান তৈরি এবং পরিবেশনার পেছনে একজন প্রযোজকের কনট্রিবিউশন ভুলে গেলে চলবে না। কিন্তু নতুন কপিরাইট আইনের কিছু ধারার বিষয়ে আমরা জানতে পারছি, যার ফলে শিল্পী-প্রযোজকদের মধ্যে অবিশ্বাস ও বিশৃঙ্খলা বাড়বে বলেই আমি মনে করি। তাই এ ধরনের আইন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের মতামত/বক্তব্য নেয়াটা জরুরি।' চলচ্চিত্রভিত্তিক দেশের প্রাচীন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার ও এমআইবি'র সহসভাপতি মো: আনোয়ার হোসেন নতুন কপিরাইট আইন নিয়ে হতাশা ব্যক্ত করেন। বলেন, 'চার দশকের প্রতিষ্ঠান আমার। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে এ পর্যন্ত এসেছি। প্রতিনিয়ত চেষ্টা করছি বাংলাদেশের চলচ্চিত্র ও গানের বিকাশে কাজ করার। অথচ এই পর্যায়ে এসে নিজেকে অসহায় মনে হচ্ছে। বর্তমানে যে আইন হচ্ছে বলে শুনছি, তাতে করে গান করার ইচ্ছা শক্তি হারিয়ে ফেলছি।' এই প্রযোজকের দাবি, 'যারা এই মাধ্যমটির অপরিহার্য অংশ, তাদের ছাড়া কিভাবে কপিরাইট আইনের সংশোধনী প্রস্তাব আনা হয়, তা আমাদের বোধগম্য নয়। সকল পক্ষকে নিয়ে একটি নির্মোহ আইন তৈরি করা দরকার।' এদিকে দেশের আরেক প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ বেশ স্পষ্ট করেই তুলে ধরেন তাদের ক্ষোভ বা হতাশার বিষয়টি। তিনি বলেন, 'ধরুন আমি একটি গান প্রযোজনা ও পরিবেশনার জন্য সংশ্লিষ্ট ক্রিয়েটরদের সঙ্গে চুক্তি করলাম। কিন্তু কপিরাইট বোর্ড চাইলে আমাদের সেই যৌথ চুক্তি বাতিল করতে পারবে! এটা কেমন কথা। তারমানে আমাদের কারও কোনও মতের বা স্বাধীনতার গুরুত্ব থাকছে না! এটা কেমন আইন। শুনছি নতুন কপিরাইট আইনে এমন কিছু ধারা যুক্ত হচ্ছে। যে আইনগুলো আমাদের মতো মানুষগুলোকে নিরুৎসাহিত করবে।' যে কোনও নতুন আইন মানুষের মনে আশার আলো জাগায়। কারণ, সংশ্লিষ্টদের সুরক্ষার জন্যই আইনের সৃষ্টি। অথচ সেই সংশোধিত খসড়া আইন নিয়েই সংগীত প্রযোজক-পরিবেশক সংশ্লিষ্টরা আতঙ্কগ্রস্ত। প্রযোজকদের আবেদন, এই আইন প্রণয়নের আগে সবাইকে নিয়ে একসঙ্গে বসে যেন চূড়ান্ত করা হয়।
2
বাংলাদেশকে করোনাভাইরাস বিরোধী লড়াইয়ে জরুরি চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করবে তুরস্ক। মহামারী নির্মূলের বৈশ্বিক প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে আরও দুটি দেশ; জর্জিয়া এবং তুর্কি প্রজাতন্ত্রী উত্তর সাইপ্রাসকেও এ সাহায্য পাঠানো হবে। এর আগে গেল বছরের ১২ অক্টোবর আঙ্কারায় দুই দেশের মধ্যে চিকিৎসা সরঞ্জাম অনুদান সম্পর্কিত চুক্তিটি হয়, বলে প্রজ্ঞাপনটি উল্লেখ করে। সেখানে বলা হয়, "সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের নিদর্শন" হিসেবে তুরস্ক; ২০টি ভেন্টিলেটর, ১০ হাজার গাউন, ১০ হাজার এন-৯৫ মাস্ক, ১০ হাজার প্রটেক্টিভ কাভারঅল, ২ হাজার ফেস শিল্ড এবং ৫ হাজার সুরক্ষা চশমা অনুদান দেবে। গেল বছরের ৯ অক্টোবর স্বাক্ষরিত একই ধরনের আরেক চুক্তির আওতায় জর্জিয়া পাবে ২০টি ভেন্টিলেটর, ৫০ হাজার ডায়াগনস্টিক কিট, ২ হাজার বাক্স প্লেকুয়েনিল ট্যাবলেট, ৪ হাজার বাক্স ফেভিপিরাভির এবং ২ হাজার বাক্স লাইঞ্জোলিড এবং করোনা চিকিৎসায় ব্যবহৃত আরও বেশকিছু ওষুধপত্র। সূত্র: ডেইলি সাবাহ বিডি প্রতিদিন/কালাম
6
কালকিনি উপজেলায় নাঈম হোসেন (৩) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াইকান্দি গ্রামের শাহ আলমের ছেলে। গত সোমবার সন্ধ্যায় পালরদ্দী নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পালরদ্দী নদীর পাড়ে একা খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু নাঈম নিখোঁজ হয়। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। অবশেষে সোমবার সন্ধ্যায় শিশু নাঈমের লাশ নদীতে ভেসে ওঠে। পরে গৌরনদী ফায়ার সার্ভিস খবর পেয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করে।এ ব্যাপারে রমজানপুর ইউপি সদস্য শাহিন বলেন, 'খেলতে গিয়ে নাঈম নদীর পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে।'এ ব্যাপারে কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসির বলেন, 'আমরা খবর পেয়েছি নদী থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।'
6
দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের বাসিন্দা মহসীন আলী (৬০)। শখের বসে ঘোড়া পালন শুরু করেন তিনি। এক সময় তাঁর মাথায় চিন্তা আসে ঘোড়াকে কীভাবে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা যায়। সেই থেকেই ঘোড়া দিয়ে শুরু করেন অন্যের জমি চাষ ও মই দেওয়া। এতে বাড়তি আয় হচ্ছে তাঁর।কথা হলে মহসীন আলী জানান, পিতার ঘোড়া পালন দেখে ছোটবেলা থেকেই এ বিষয়ে আগ্রহী ছিলেন তিনি। প্রায় ৩০ বছর আগে দুটি ঘোড়া কেনেন। বর্তমানে পাঁচটি ঘোড়া রয়েছে। বিভিন্ন মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ কয়েকবার পুরস্কার জিতেছেন বলে জানান তিনি।মহসীন জানান, কাক ডাকা ভোর থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে জমি চাষ ও মই দিয়ে দেন তিনি। দিনে প্রায় ৫০ শতক জমি চাষ করা যায়। প্রতি বিঘায় নেন ৬০০ টাকা। ঘোড়া পালন করে যা আয় হয় তা দিয়ে চলে সংসার। ঘোড়াকে খাওয়াতে দৈনিক খরচ হয় ৭৫০ টাকা। এ পর্যন্ত চারটি বাচ্চা ঘোড়া বিক্রি করেছেন।প্রতিবেশী মো. বাবুল মিয়া বলেন, 'আমরা আগে কখনো ঘোড়া দিয়ে হাল চাষ বা মই দেওয়া যায় তা জানতাম না। তবে মহসীন ভাই অনেক দিন থেকেই গ্রামে গ্রামে জমি চাষ ও মই দেওয়ার কাজ করছেন।'বালুপাড়া গ্রামের কামরুজ্জামান বলেন, 'আমার ধারণাই ছিল না যে কৃষিকাজে কৃষি যন্ত্রের বদলে পালিত ঘোড়া দিয়ে জমি চাষ ও মই দেওয়া যায়। এটা আমার কাছে একটি ভিন্ন ধরনের বিষয় মনে হচ্ছে। জমি চাষের জন্য মহসীন চাচার কাছে অগ্রিম বুকিং দিতে এসেছি।'বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, 'শুনেছি মহসীন আলী শৌখিন মানুষ। বিভিন্ন জায়গায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ঘোড়া দিয়ে জমিতে হাল চাষ ও মই দিয়ে বাড়তি আয় করছেন তিনি।'
6
করোনা ভাইরাসের কারণে চলমান ভার্চ্যুয়াল আদালতে ৪৫ কার্যদিবসে ৬৯৮ জন শিশুকে জামিন দেওয়া হয়েছে। গত ১১ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত ভার্চ্যুয়াল শুনানিতে আদালত এ জামিন দেন বলে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার সাইফুর রহমান। তিনি জানান, এর মধ্যে অভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে ৬৮৫ জনকে। বর্তমানে ৩টি কেন্দ্রে অবস্থান করছে ৮৪০ জন শিশু। ১২ মে ১৬ জুলাই পর্যন্ত কেন্দ্রে নতুন এসেছে ৪০৩ জন। গত ৯ মে ভার্চ্যুয়াল কোর্টে শুনানির জন্য অধ্যাদেশ জারি করা হয়। পরদিন ১০ মে উচ্চ আদালতের সব বিচারপতিকে নিয়ে ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা করেন প্রধান বিচারপতি। ওইদিনই নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চ্যুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়। ১১ মে প্রথমবারের মতো কুমিল্লার আদালতে এক আসামির জামিন হয়।
6
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন শেফালী দীঘি জোরপূর্বক বালু দিয়ে ভড়াট করে মার্কেট নির্মাণ করতে চেয়েছিল স্থানীয় একটি প্রভাবশালী মহল। এ লক্ষ্যে স্কুলের দীঘির মাঝে বাঁশের বেড়া দেয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার নয়া দিগন্তে 'নবীনগরে স্কুলের দীঘি দখল করে মার্কেট নির্মাণ' শিরোনামে সংবাদ প্রকাশের পর ওই বেড়া উচ্ছেদ করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন। জানা গেছে, ১৯৭৬ সালে গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৭৭ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম ঠিকাদার তার মেয়ে শেফালীর নামে দীঘিটি খনন করেন। এরপর থেকেই বিদ্যালয় কর্তৃপক্ষ এটি পরিচালনা করছে। ম্যানেজিং কমিটি নিয়মিত খাজনা পরিশোধসহ প্রতিবছর মাছ চাষের জন্য মাছচাষীদের কাছে পত্তন দিয়ে আসছে দীঘিটি। দীঘির পাশে থাকা মসজিদ, ঈদগাহ, কবরস্থান, মাজারে আসা মুসল্লী ও মাদরাসার শিক্ষার্থীসহ গোপালপুর বাজারের লোকজন ও আশপাশের বাসিন্দারা অজু-গোসলসহ প্রয়োজনীয় কাজ করে থাকেন। ওই দীঘিতে নিজেদের অংশ রয়েছে দাবি করে গোপালপুর গ্রামের আবদুস সালাম ও কাসেম মিয়া জোরপূর্বক বালু দিয়ে ভড়াট করে মার্কেট নির্মাণের লক্ষ্যে দীঘির মাঝখান দিয়ে বাঁশের বেড়া দেন। এ নিয়ে মঙ্গলবার নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন ঘটনাস্থলে গিয়ে দীঘির মাঝখানে দেয়া বাঁশের বেড়া উচ্ছেদ করেন। এ সময় নবীনগর থানার এসআই খলিলুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহম্মদসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন বলেন, রেকর্ডপত্রে ওই জায়গা বিদ্যালয় ও মাদরাসার নামে, কিছু অংশ মালিকানা ও কিছু সরকারি খাস খতিয়ানভুক্ত সরকারি জায়গাও রয়েছে। পত্রিকার সংবাদ ও অভিযোগের ভিত্তিতে এখানে এসেছি, জলাশয় আইনে কেউ শ্রেণী পরিবর্তন না করে পুকুর ভড়াট করতে পারবে না। দীঘিতে অবৈধভাবে দেয়া বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়েছে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই ভূমি কর্মকর্তা।
6
'পরিণীতা' দিয়ে অভিনেত্রী হিসেবে অনেকটাই পরিণত হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁকে সব সময় নাচ-গান আর রোমান্সে মোড়া সিনেমায় দেখেছে দর্শক। ২০১৯ সালে 'পরিণীতা'য় অতি সাধারণ, যেন পাশের বাড়ির মেয়ে, 'মেহুল' চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। এরপর করোনার কড়াকড়ি, সন্তানের জন্ম, সব মিলে প্রায় তিন বছর সিনেমা হলে নেই শুভশ্রী। এত দিন পর গতকাল শুক্রবার মুক্তি পেল তাঁর নতুন সিনেমা 'হাবজি গাবজি'।এ গল্পেও প্রচলিত বাণিজ্যিক সিনেমার যে আদল, সেখান থেকে বেরিয়ে এসেছেন শুভশ্রী। মোবাইল আর গেমের নেশায় বুঁদ এক শিশুর ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়ার গল্প বলছে রাজ চক্রবর্তীর পরিচালিত সিনেমাটি। শুভশ্রী বলছেন, 'এটা আমাদের প্রত্য়েকের ঘরের গল্প। বাড়িতে অতিথি এলে বা খাবার খাওয়ার সময়ে বাচ্চাকে শান্ত রাখতে তার হাতে মোবাইল বা ট্যাব তুলে দেন না, এমন বাবা-মা পাওয়া দুষ্কর। কিন্তু এই প্রবণতা যে কী মারাত্মক ক্ষতি করছে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছে হাবজি গাবজি।'সিনেমাটি তৈরি হয়েছিল ২০২০ সালের শুরুতে। নানা বাধার মুখে পড়ে কয়েকবার পিছিয়ে অবশেষে হলে দেখা মিলল শুভশ্রীর। হাবজি গাবজিতে তাঁর সঙ্গী হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অনেক দিন ধরে পরমব্রতের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল শুভশ্রীর। এ সিনেমা দিয়ে সুযোগটা পেয়েছেন তিনি। হাবজি গাবজির পর একসঙ্গে আরও কাজ হয়েছে তাঁদের। সপ্তাশ্ব বসুর 'ডক্টর বকশী' ছাড়াও পরমব্রতের নিজের পরিচালনায় 'বৌদি ক্যান্টিন'-এও অভিনয় করেছেন তাঁরা।ছেলে ইউভানের জন্মের পর খানিকটা মুটিয়ে গিয়েছিলেন। ওজন ঝরিয়ে আবার আগের মতোই ঝরঝরে শুভশ্রী। পেশার জন্যই কি তাড়াতাড়ি আগের চেহারায় ফিরলেন? শুভশ্রী বলেন, 'ফিটনেস আমার জীবনধারার একটি অঙ্গ। ইউভান জন্মের পরের সময়টুকুও আমি উপভোগ করেছি। ওজন কমাতে হবে, এমন তাড়াহুড়া কখনই ছিল না আমার। কারণ, আমি ট্রোল বা পাঁচজনের কথায় কান দিই না।'
2
প্রথমে নিচের খবরটা পড়ুন: 'সারাক্ষণ ব্যস্ত থাকেন মোবাইল নিয়ে। ঘুমের বাইরে একটাই কাজ-মোবাইল স্ক্রলিং করা। ফলাফল, হাতের আঙুলগুলো বেঁকে গেছে।' চীনা সংবাদমাধ্যম সাংহাইস্টের সূত্র ধরে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে চীনের হুনান প্রদেশের চাংসাইতে। তবে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। আঙুলগুলো বেঁকে যাওয়ার জন্য তাঁকে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসকেরা আঙুল বেঁকে যাওয়ার কারণ চিহ্নিত করতে পেরেছেন। তাঁরা বলছেন, ওই নারী ডান হাতে দিনের পর দিন ঘুম ছাড়া বাকি সময় মোবাইল স্ক্রলিং করতেন। তিনি এতটাই নিবিড়তার সঙ্গে স্ক্রলিং করতেন যে তাঁর বুড়ো আঙুল ছাড়া বাকি আঙুলগুলো একদম স্থির থাকত। চিকিৎসকদের মতে, নড়চড় ছাড়া আঙুলের এমন ব্যবহারের কারণে সেখানে রস ও রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটে। ফলে একপর্যায়ে আঙুলগুলো অসাড় হয়ে যায়। তাঁর ডান হাতে প্রচণ্ড ব্যথাও অনুভব হয়। ওই নারী আপাতত সুস্থ হয়ে যাওয়ার পর চিকিৎসকেরা বলছেন, তিনি সুস্থ হলেও আশা করছেন কেউ একনাগাড়ে এভাবে গ্যাজেট ব্যবহার করবে না। প্রতিবেদনে বলা হয়, আঙুল বেঁকে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটা প্রথম আলোর ২৩ অক্টোবরের খবর। কিন্তু প্রথম আলো নিজে এই খবর তৈরি করেনি। সাংহাইস্ট থেকে এনডিটিভি হয়ে এই খবর এসেছে। আমি এই খবর বিশ্বাস করিনি। কারণ, ব্যবহারের ফলে যদি আঙুল বা হাতের ওপরে কোনো প্রভাব পড়ে, তাহলে বাঙালির আঙুল বহু আগেই বাঁকা হয়ে যেত। আঙুল জিনিসটা আমরা ব্যবহার করি ছিদ্রান্বেষণের জন্য। এবং অন্যের ত্রুটি পাই বা না পাই, আঙুলটা ব্যবহার করে ফেলি। বহু বছর আঙুল বাঁকা করে রেখেও যখন আমাদের সবাই বাঁকা আঙুল নিয়েই জন্মাচ্ছি না, কাজেই শুধু টাচফোন ব্যবহারের ফলে আঙুল বেঁকে যেতে পারে বলে মনে হয় না। আবার হতেও পারে। চীনে হয় না এমন কিছুই কি জগতে আছে! চীনা নারীর আঙুল বেঁকে গেছে কি যায়নি, এই নিয়ে আমার মনে প্রশ্ন আছে। কিন্তু ইংল্যান্ডের এই খবরটার সত্যতা সম্পর্কে নিঃসন্দেহ। খবরটা হলো ইংল্যান্ডে এক গবেষণা শেষে চিকিৎসকেরা বলছেন, মাত্রাতিরিক্ত টাচস্ক্রিন ব্যবহার করায় শিশুরা আর পেনসিল ঠিকভাবে ধরতে পারছে না। কারণ, তাদের হাতের পেশি ঠিকভাবে গঠিত হচ্ছে না। গবেষণাটা করেছে হার্ট অব ইংল্যান্ড ফাউন্ডেশন এনএইচএস। আমার নিজের ধারণা, আজ থেকে ২০ বছর পরে স্কুলে কোনো বাচ্চাকে আর হাতের লেখা লিখতে হবে না। তারা কি-বোর্ডে টাইপ করে লিখবে। তাদের আর হাতের লেখা জমা দিতে হবে না। কি-বোর্ডে টাইপ করে লিখে তারা ই-মেইল করে শিক্ষকের কাছে পাঠিয়ে দেবে। তারা স্বাক্ষরও করবে না। হাতের আঙুলের ছাপ দেবে। আর তারা পাসওয়ার্ড ব্যবহার করা শিখবে। তাতে ভালো হবে না খারাপ হবে, তা অবশ্য আমার জানা নেই। আমাদের বাংলা পাঠ্যপুস্তকে একটা প্রবন্ধ ছিল, ড. মুহম্মদ শহীদুল্লাহ্র লেখা-ভবিষ্যতের মানুষ। তাতে তিনি বলেছিলেন, গতস্য শোচনা নাস্তি, অতীত নিয়ে শোচনা করে কোনো লাভ নেই। ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। ভবিষ্যতের মানুষ খাবে না, শুধু প্রয়োজনীয় ক্যালরি, ভিটামিন, মিনারেলস ইত্যাদির ক্যাপসুল খাবে; কাজ করবে না, শুধু আঙুল দিয়ে বোতাম টিপবে; আর শুধু ভাববে। কাজেই তার শুধু থাকবে মাথা, বিশাল গোলমাথা, পেট থাকবে না, তারা হাঁটবে না, কাজেই তাদের পা থাকবে না, থাকবে কতগুলো হাতের আঙুল। ওপরের দুটো খবর পড়ে আমার ড. মুহম্মদ শহীদুল্লাহর প্রবন্ধটার কথাই মনে পড়ছে। আমরা কি সেই যুগে প্রবেশ করতে যাচ্ছি? যেখানে আমাদের থাকবে শুধু মাথা আর হাতের আঙুল? তবে বাঙালির জিব কিন্তু থাকবে। বাঙালির আর কিছু না থাকুক, কথার বহর কিন্তু কমছে না। স্মার্টফোন নাকি একটা মাথানিচু প্রজন্ম তৈরি করছে। তারা সারাক্ষণ মাথা নিচু করে মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকে। ১৬ অক্টোবর ছিল বিশ্ব মেরুদণ্ড দিবস। আমি একটা থেরাপি সেন্টারে যাই ব্যথার চিকিৎসা নিতে। ওঁরা বলে দিয়েছিলেন, আপনারা ১৬ অক্টোবরে আসবেন, আমরা থেরাপি দেব, তবে আপনাদের সঙ্গে করে আনতে হবে একটা জিনিস। আর তা হলো মেরুদণ্ড। আমি ভাবছি, আমরা কি থেরাপি সেন্টারে যেতে পারব? আমাদের কারোরও কি আর মেরুদণ্ড আছে? আমরা তো সব কেঁচো হয়ে যাচ্ছি। অমেরুদণ্ডী প্রাণী। বিবর্তন যে আমাদের কোথায় নিয়ে যাবে, জানি না। মেরুদণ্ড লোপ পেলে অবশ্য ভালোই। মেরুদণ্ডের ব্যথা থাকবে না। ব্যাকপেইন আর নেকপেইন নিয়ে বড় পেরেশান হয়ে আছি। আনিসুল হক: প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক
8
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত পাঁচ আসরে সুপার ওভারে গড়ায়নি কোনো ম্যাচ। বিপিএলের চলমান ষষ্ঠ আসরের ১১তম ম্যাচটি সুপার ওভারে গড়ায়। ঐতিহাসিক সুপার ওভারের এই ম্যাচে ১ রানে জিতে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগাং ভাইকিংস। দলের জয়ে ব্যাটে বলে অসাধারণ নৈপু্ণ্য দেখান রবি ফ্রাঙ্কলিং। দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটারের অলরাউন্ড নৈপুণ্যে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পায় চিটাগাং। আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটানস। টার্গেট তাড়া করতে নেমে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১৫১ রানেই গুটিয়ে যায় চিটাগাং ভাইকিংস। ম্যাচের জয়ী দলকে বেছে নিতে খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে চিটাগাং ভাইকিংস ১ উইকেটে সংগ্রহ করে ১১ রান। টার্গেট তাড়া করতে নেমে ফ্রাঙ্কলিংয়ের নিয়ন্ত্রণ বোলিংয়ের সামনে ১ উইকেট হারিয়ে ১০ রানের বেশি করতে পারেনি খুলনা টাইটানস। ১ রানের জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করে মুশফিকের নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে নিজেদের চার খেলায় সবকটিতে হেরে বিপিএলের দ্বিতীয় রাউন্ডের পথে পিছিয়ে গেল খুলনা টাইটানস।
12
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় আগামী জুনে ভূমিসহ ঘর পাচ্ছে আরও ৫৩ হাজার গৃহহীন পরিবার। সোমবার (৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চলমান গৃহনির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। এ সময় ভিডিও কনফারেন্সর মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন সব বিভাগীয় কমিশনারসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। এ সময় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও প্রকল্প পরিচালক মাহাবুব হোসেন।
6
রাঙামাটির বিলাইছড়িতে বোরোখেতে বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণ দেখা দিয়েছে। এতে ধানখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। স্থানীয় কৃষকদের কাছে বাদামি ঘাস ফড়িং 'কারেন্ট পোকা' নামে পরিচিত।কৃষকেরা জানান, পোকাটি প্রথমে ধানের গোড়ায় আক্রমণ করে। আক্রমণ শুরু হলে ধানগাছ পুরোটা মরে যায়। খড় হয়ে যায়। ফলে ধান পাওয়া যায় না। সব চিটা হয়ে যায়।কৃষক ত্রিশংকর চাকমা (৩২) নামের এক কৃষক জানান, তিনি প্রায় ১ একর ৬০ শতক জমিতে ধান চাষ করেছেন। প্রায় অর্ধেক জমির ফসল নষ্ট করে দিয়েছে বাদামি ঘাস ফড়িং।তিনি জানান, পোকাটি অপরিণত বয়সে দেখতে সাদা। বয়স হলে সবুজ রঙের হয়। আবার পরিণত বয়সে কালচে রং ধারণ করে। ডানা গজায়। খেতে সামলে কামড় দেয়।বাঙ্গালকাটা গ্রামের কৃষক উজ্জল চাকমা (৩০) বলেন, ধানগাছের গোড়ায় পোকাটি আক্রমণ শুরু করে। পোকাগুলো যেখানে বসে একেবারে ধান শেষ করে দেয়। এক স্থানে শেষ হলে পরে আবার অন্যস্থানে ছড়িয়ে পড়ে। কীটনাশক দিলেও এরা মরে না। স্থানীয়ভাবে কারেন্ট পোকা বলে।উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া বলেন, 'এটি বাদামি ঘাস ফড়িং। উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ভালাছড়ি ব্লকে পোকাটি দেখা গিয়েছে। ধানখেতের অনেক ক্ষতি করেছে। উপজেলা কৃষি অফিস থেকে এই পোকার আক্রমণ রোধে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ধান কাটা প্রায় শেষের পথে।উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া আরও বলেন, 'কৃষকদের পরামর্শ দিলেও তাঁরা লাইন চিং পদ্ধতিতে ধান রোপণ করেন না। ফলে পোকা ধানগাছের গোড়ার ঝোপের আড়ালে অবস্থান ও বাসা বাঁধার সুযোগ পায়। লাইন চিং না থাকায় ধানখেতে নিখুঁতভাবে কীটনাশক প্রয়োগ করাও সম্ভব হয় না। এতে যেকোনো ক্ষতিকর পোকা দমন কঠিন হয়ে পড়ে।'
6
তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ-ফোরাম প্যানেলের ২৬ জন প্রার্থীর সবাই জয়ী হয়েছেন। কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টায় নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলামিন ফল ঘোষণা করেন। এর বাইরে সংগঠনের পরিচালনা পর্ষদে চট্টগ্রামের জন্য সংরক্ষিত নয়টি পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই সম্মিলিত পরিষদ-ফোরাম-এর সঙ্গে সম্পৃক্ত। বিজিএমইএ পরিচালনা পর্ষদের সব কয়টি পদই সম্মিলিত পরিষদ-ফোরাম প্যানেলের হওয়ায় এই প্যানেলের নেতৃত্বদানকারী রুবানা হক সংগঠনটির সভাপতি হওয়া এখন সময়ের ব্যাপার। রুবানা হক ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র ও বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুল হকের স্ত্রী। সম্মিলিত ফোরাম ও স্বাধীনতা পরিষদ নামে দুটি প্যানেল এবার বিজিএমইএ নির্বাচনে ২৬টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে। সংগঠনটিতে পরিচালকের মোট পদ ৩৫টি। এর মধ্যে ঢাকায় ২৬টি ও নয়টি চট্টগ্রামে। চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ঢাকায় ২৬টি পদে পূর্ণ প্যানেল দেয় সম্মিলিত পরিষদ ফোরাম। এসব পদে স্বাধীনতা পরিষদের প্রার্থী ছিলেন ১৮ জন। সম্মিলিত পরিষদ ফোরামের নেতৃত্ব দেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। অন্যদিকে স্বাধীনতা পরিষদের নেতৃত্ব দেন ডেনিম প্রসেসিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম। নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ৯৫৬ জন। নিয়ম অনুযায়ী, নির্বাচিত পরিচালকরা তাদের মধ্য থেকে একজনকে সভাপতি এবং ৭ জন সহসভাপতি নির্বাচিত করেন।
0
অবশেষে বাণিজ্যমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য ব্যবসায়ীদের আল্লাহর কাছে সোপর্দ করেছেন। মানুষ যখন অসহায় হয়ে পড়ে, তখন তাকে আল্লাহর কাছে বিচার চাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। ২০০২ সালের ৯ মে ঢাকার রামপুরায় বাবার কোলে থাকা ২০ মাসের শিশু নওশিন ছিনতাইকারীদের গুলিতে নিহত হওয়ার পর জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী শোকগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, 'আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন'। কথাটি তখন সর্বত্রই বেশ মুখরোচক আলোচনায় পরিণত হয়েছিল। এর মধ্যে একবার এক সেমিনারে এফবিসিসিআইর সভাপতি বলেছেন, তিনি চোর-বাটপারদের সভাপতি নন; অর্থাৎ ব্যবসায়ীদের মধ্যে যাঁরা চোর-বাটপার আছেন, যাঁরা নানা কারণ দেখিয়ে জিনিসপত্রের দাম বাড়ান, তাঁদের সভাপতি তিনি নন।রোজার মধ্যেই এই তিনটি বক্তব্য ভুক্তভোগী রোজাদারদের জন্য খুবই উপাদেয় হয়েছে। যাঁরা ব্যবসা করেন, তাঁরা খুব ভালো করেই বোঝেন কী হলে জিনিসপত্রের দাম বাড়ে এবং কী হলে দাম স্বাভাবিক থাকে। আজ থেকে প্রায় চার শ বছর আগে মুর্শিদ কুলি খাঁর আমলের কথা একটু ভাবা যাক। সেই আমলে বাংলায় জিনিসপত্রের দাম খুব কম ছিল। সমকালীন ব্যক্তিদের জীবনী দেখে বোঝা যায়, বাজার ও দোকান জিনিসপত্রে ভরা থাকত। প্রধান প্রধান শহর, বর্ধমান, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, ঢাকা ছাড়াও তখন হাটবাজারে সয়লাব ছিল। মুর্শিদ কুলি খাঁ রাজধানী মুর্শিদাবাদের বাজারদর ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সম্পর্কে সব সময় অবহিত থাকতেন। এসব বিষয়ে তাঁর কড়া নজরদারি ছিল। তিনি তাঁর কর্মচারী দিয়ে বাজারের প্রয়োজনীয় সব পণ্যের মূল্যতালিকা প্রস্তুত করাতেন। গরিব মানুষেরা বাজারে কী দামে জিনিসপত্র কেনে তা জেনে নিয়ে উভয় ধরনের তালিকা প্রণয়ন করতেন। যদি দেখা যেত গরিব খরিদদার এক পয়সা বেশি দিয়ে কোনো জিনিস কিনতে বাধ্য হয়েছেন, তখনই তিনি দোকানি, মহলদার ও ওজনদারদের ডেকে পাঠাতেন। তাঁদের জন্য ছিল কঠোর শাস্তির ব্যবস্থা, গাধার পিঠে চাপিয়ে তাঁদের সারা শহর ঘোরানো হতো।সেই যুগে টাকার ক্রয়ক্ষমতা ছিল বেশি এ জন্য বেতন ও মজুরি কম হলেও সাধারণ মানুষের জীবনধারণে কোনো অসুবিধা হতো না। ১৭০০ থেকে ১৭২৪ সাল পর্যন্ত এক টাকা ব্যয় করে চার থেকে পাঁচ মণ মোটা চাল পাওয়া যেত। এই সময়ে একজন দিনমজুরের দৈনিক আয় ছিল এক পণ বারো গন্ডা কড়ি, যা একটি টাকার চেয়েও অনেক কম। একজন কেরানির মাসিক আয় ছিল চার টাকা ছয় আনা। পুলিশের দারোগার আয় চার টাকা, তাঁতিদের দেড় টাকা। একজন কুশলী কারিগরের দৈনিক আয় ছিল দশ পয়সা। যখন এক মণ চিনির দাম চার টাকা, এক মণ তেল দুই টাকা, ঘি সাড়ে দশ সের এক টাকা, এক মণ মাখন সাড়ে চার টাকা। দুই টাকা ব্যয় করে একজন পুরুষ তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে স্বাচ্ছন্দ্যে মাস কাটাতে পারতেন। পলাশীতে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে দ্রব্যের দাম বাড়তে থাকে। তার প্রধান কারণ ইংরেজদের সীমাহীন লুণ্ঠন। ১৭৭০ সাল থেকে এই লুণ্ঠনের মাত্রা এত বাড়তে থাকে যে যার কারণে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর হয়। কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা বাংলার বাজারের কয়েকটি পণ্যের ওপর নিজেদের একচেটিয়া রাজত্ব কায়েম করেছিল। এসব বণিকের মাঝে অতি মুনাফার লোভ জিনিসের দাম অনেক বাড়িয়ে দেয়। এর মধ্যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তাহলে তা আরও বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। আজ তরুণেরা এ কথা শুনলে হেসে উড়িয়ে দেয় যে গত শতাব্দীর ষাটের দশকে এক কেজি গরুর মাংসের দাম এক টাকা থেকে দুই টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। আজকের দিনে যা ৭৭০ টাকায় দাঁড়িয়েছে। সময়ের ব্যবধান মাত্র ৬০ বছর।মুর্শিদ কুলি খাঁর আমলে দ্রব্যমূল্য জানতে বাজারে বিভিন্ন ধরনের লোক নিয়োগ করা হতো। কিন্তু আজকের দিনে মিডিয়া ও যোগাযোগব্যবস্থার কারণে কোথায় কত টাকায় কী বিকিকিনি হচ্ছে তা জানা খুবই সহজ হয়ে পড়েছে। বাজারে আমদানির খবরও খুব দ্রুত পাওয়া যায়। বাণিজ্যমন্ত্রী এবং এফবিসিসিআইর সভাপতি দুজনের বক্তব্যে ব্যবসায়ীদের দুর্নীতিকে দায়ী করা হয়েছে। তার মানে সুস্পষ্টই দোষী সাব্যস্ত হয়ে গেছে। এখন শুধু ব্যবস্থা গ্রহণের পালা।১৯৫০ সাল থেকেই দেখা গেছে, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও আমদানির স্বল্পতার কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং একবার দাম বেড়ে গেলে তা আর শিগগিরই কমে না। এটি দ্রব্যমূল্যের ক্ষেত্রে যেমন সঠিক, তেমনি বাসভাড়া থেকে শুরু করে সর্বত্রই তা বিরাজমান। এই পরিস্থিতিতে যারা দ্রব্যমূল্যের বিষয়ে ব্যবস্থা নিতে পারে, সেই কর্তৃপক্ষ কী করল?বহুবার লেখার মাধ্যমে বলার চেষ্টা করেছি যে দেশের নীতিনির্ধারকেরা দ্রব্যমূল্যের ব্যাপারে খুবই অসচেতন। দেশের মন্ত্রী-আমলা-সাংসদদের এসবের খবর নেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে তাঁদের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কখনো বিনা মূল্যে, কখনো নামমাত্র মূল্যে এবং কখনো ভেট হিসেবে এসে থাকে। আর যাঁদের টুপাইস ইনকাম আছে, তাঁদের বেলায় এসব কিছুই যায়-আসে না। যাঁদের গায়ে লাগে, তাঁরা এ দেশের কোটি কোটি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষ।প্রতিবেশী দেশ ভারতেও দেখেছি প্রভাবশালী মন্ত্রী-এমএলএ তাঁরা বাজারে যান, বাজার করেন, দ্রব্যমূল্য নিয়ে তর্কাতর্কি করেন এবং দ্রব্যমূল্যকে একটা সহনীয় পর্যায়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যান। যদিও দ্রব্যমূল্য বর্তমানে কখনো কখনো ওই দেশেও বেসামাল হয়ে পড়ে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে রীতিমতো যুদ্ধাবস্থার সৃষ্টি করেন। আমরা চিরকালই দেখে এসেছি, যখন দ্রব্যমূল্যের সংকট দেখা দেয়, তখনই টিসিবির গাড়ি নামে। পত্রপত্রিকায় টিসিবির গাড়ির সামনে অসহায় মানুষের হুড়োহুড়ি লক্ষ করা যায়। ব্যবসায়ীদের বড় লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায় যেকোনো পালা-পার্বণ, উৎসব এবং বিশেষ করে রমজান মাস।রমজান মাসে সারা দিন রোজা রাখার পর সবাই একটু ভালো খাবার চান। এই সুযোগে ব্যবসায়ীরা দামটা বাড়িয়ে দেন। ক্ষুধার্ত মুসল্লি আপাতত ওই দামেই জিনিসপত্র কিনে ক্ষুধা নিবৃত্ত করেন। বাজারের মহাজনেরা প্রায়ই ধর্মভীরু। লম্বা দাড়ি নিয়ে বাজারে বসে দ্রব্যের দাম কেন বেশি হচ্ছে তা বাহাস করে থাকেন। আর আমাদের দেশের ওয়াজ-মাহফিলে যেসব মোল্লা দিনরাত বেহেশত-দোজখ নিয়ে বাহাস করে যাচ্ছেন, তাঁরা দ্রব্যমূল্যের অনাচারীদের নিয়ে তেমন কোনো কথা বলেন না। কারণ তাঁদের ওই বাহাসের টাকা, বিপুল পরিমাণ অর্থ, ওই দুর্নীতিপরায়ণ ব্যবসায়ীরা দিয়ে থাকেন। বাংলাদেশে যত মসজিদ-মাদ্রাসা আছে, খোঁজ নিলে দেখা যাবে তাদের উদ্যোক্তা এই তথাকথিত ধর্মভীরু ব্যবসায়ীরা। ইফতারের বেশ আগেই ইফতারিসামগ্রী বিক্রি শেষ হয়ে যায়। তার মানে উচ্চবিত্তরা এই দ্রব্যের ঊর্ধ্বগতি পরোয়াই করেন না। নিম্নবিত্তকে বাধ্য হয়ে মুড়ি ও পানি খেয়ে ইফতার সারতে হয়। এই মাসটি যেমন রোজাদারদের জন্য অত্যন্ত পবিত্র মাস, তেমনি ব্যবসায়ীদের জন্য এই মাসে সোনা ফলাতে হয়। এই মাসের উদ্বৃত্ত কামাই দিয়ে হজে যাবেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন এবং ফিরে এসে বুভুক্ষু মানুষের ওপর আবার খড়্গ নিয়ে বসবেন।বাণিজ্যমন্ত্রী কি আল্লাহর দরবার থেকে এসব ব্যবসায়ীর ওপর শাস্তি বিধানের জন্য আকুল আবেদন জানিয়েছেন? আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসেবে তিনি তাঁর বাহিনী নিয়ে তাঁদের ওপর কি ঝাঁপিয়ে পড়তে পারেন না? পারবেন না। কারণ রাজনীতি সেখানে একটা বড় অন্তরায়। যেমন এই সময়ে চাঁদাবাজ, দুর্নীতিপরায়ণ আমলা, রাজনীতিবিদ সবাইকে টুপাইস দিতে হয়। শুধু টুপাইস দিলেই হবে না। সামনেই আসছে কোরবানির ঈদ, কোরবানির গরু কেনার টাকাটারও ব্যবস্থা করতে হবে।আমাদের দেশের মন্ত্রী-আমলারা কি জানেন না সৌদি আরবসহ সমগ্র মধ্যপ্রাচ্যে রোজার সময় সব জিনিসের দাম প্রায় অর্ধেকে নেমে আসে? আর পশ্চিমা বিশ্বে ক্রিসমাস বা অন্য উৎসবের সময় একই অবস্থা হয়। বাংলাদেশে হাটবাজার প্রচুর। কিন্তু নিয়ন্ত্রণের জায়গা প্রচুর নয়। কিছু মোকামের ওপর হামলা করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং তাতে ক্ষুধার্ত আত্মা যদি তৃপ্ত হয় তার জন্য যথাযথ সওয়াব সরকারের লোকজনও পাবেন।ঢাকা ছাড়াও বড় বড় শহরে এখন টাকার ছড়াছড়ি। এক প্লেট ইফতারির দাম দুই থেকে তিন হাজার টাকা। লক্ষ-কোটি টাকা উড়ে যাচ্ছে ইফতার পার্টিতে। সেখানে প্রচুর খাবার অপচয় হচ্ছে। সেই অপচয়ের একটা অংশ দিয়ে হাজার হাজার ক্ষুধার্ত রোজাদার পেট ভরে খেতে পারেন। এর বিচার যখন কোথাও পাওয়া যাবে না, তখন বাণিজ্যমন্ত্রীর মতোই বলতে হয়, আল্লাহ এই সব লোকের বিচার করবেন। হয়তো ইহকালে হবে না, পরকালের জন্য অপেক্ষা করতে হবে।
6
আরও একজনকে স্বাধীনতা পুরস্কার দিয়েছেন বাংলাদেশ সরকার। মঙ্গলবার 'স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ' ক্ষেত্রে মরহুম ব্যারিস্টার শওকত আলী খানকে এ পুরস্কারের জন্য মনোনীত করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়। এ নিয়ে চলতি বছর স্বাধীনতা পুরস্কারে মনোনীতদের সংখ্যা হলো ১৩ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। শওকত আলী খান মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। তিনি যুদ্ধের জন্য ভারত থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে গেরিলা বাহিনীর একটি কোম্পানিসহ ১৯৭১ সালের আগস্টে দেশের ভেতরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর তিনি সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন। ১৯৭২ সালে টাঙ্গাইলের নাগপুর এবং মির্জাপুরের সাবেক সংসদ সদস্যও ছিলেন তিনি। এছাড়া শওকত আলী খান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের ২৯ জুন তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত রোববার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন। স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।
6
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ লাশ উদ্ধার করে পুলিশ।স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ খেয়াঘাটের কাছাকাছি নিল রঙের শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তির মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ ও নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে নদী থেকে লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। লাশটির অনেকাংশে পচে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
6
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে পাকিস্তান। তবু স্বস্তিতে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে এই সিরিজে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল পিসিবি। এর পরও করাচি জাতীয় স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি নেই বললেই চলে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান বোর্ড। মাঠে দর্শক অনুপস্থিতির বিষয়টি নিয়ে পিসিবি বোর্ড কর্মকর্তাদের একটি জরুরি সভা ডাকে। সভায় আলোচনা হয়েছে কীভাবে দর্শকদের উপস্থিতি বাড়ানো যায়। টি-টোয়েন্টি সিরিজের পর গড়াবে ওয়ানডে সিরিজ। মাঠে দর্শক ফেরাতে ওয়ানডে সিরিজে বিনা মূল্যে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া যায় কি না-এ বিষয়েও আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।গত সেপ্টেম্বরে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তের পর অনিশ্চয়তায় পড়ে পাকিস্তানের ক্রিকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর দিয়ে সেই অনিশ্চয়তার মেঘ কেটে গেছে অনেকটা। কিন্তু ম্যাচের সময় দর্শক অনুপস্থিতিতে ফাঁকা গ্যালারি ভাবাচ্ছে পিসিবিকে।ঘরের মাঠে ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্সের পরও এমন ফাঁকা গ্যালারি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম ও শহীদ আফ্রিদি। এক ভিডিও বার্তায় ওয়াসিম বলেছেন, 'এটা যথেষ্ট উদ্বেগের বিষয়। এটা বাড়ির পেছনের কোনো পাড়ার খেলা নয়, আন্তর্জাতিক সিরিজ।'আফ্রিদি জানিয়েছেন, কেন এমন হচ্ছে সেটি আমলে নিয়ে কীভাবে এটির সমাধান করা যায় সেই পথ বের করতে হবে, 'পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন আর দলের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও করাচিতে এত কম দর্শক হতাশাজনক। সবাইকে জানতে হবে কেন এমন হচ্ছে। আর কীভাবে এর উন্নতি করা যায় সেটিও ভাবতে হবে।'
12
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের দুলুখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কেন্দ্র দখল করেছে দুর্বৃত্তরা। দুই শতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ও গুলি ছুড়ে তারা কেন্দ্র দখল করে। দুর্বৃত্তরা ভোটকেন্দ্র থেকে চেয়ারম্যান পদে নির্বাচনের ১ হাজারসহ মোট ৩ হাজার ব্যালট পেপার ও ৩টি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। এর পর বাইরে থেকে দরজা আটকে ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়।এ সময় নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা, আনসার সদস্য ও ভোটারেরা ওই কক্ষে আটকা পড়েন। ওই কক্ষকে লক্ষ্য করে ককটেল বোমার হামলা ও গুলি চালানো হয়। কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়ে কেন্দ্র রক্ষার চেষ্টা করে। একপর্যায়ে গুলি ফুরিয়ে গেলে আত্মরক্ষার জন্য পিছু হটে পুলিশ। এর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীব ঘড়াই নেতৃত্বে বিজিবি সদস্যরা অবরুদ্ধদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্কুল ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে।এ সময় হামলাকারীরা অন্তত ৮ নারী আনসার সদস্য ও নারী ভোটারদের গয়না ছিনিয়ে নেয়। তবে দরজা ভেঙে সেখান থেকে তারা প্রাণে বাঁচে। এ সময় নির্বাচনের দায়িত্ব পালন করা অন্তত ১০ জন আহত হয়েছেন।এ ছাড়া সংবাদ সংগ্রহ করতে যাওয়া যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট কাজী মনিরুজ্জামান ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা সংবাদদাতা শরীফুল আলম ইমনের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। অন্যান্য গণমাধ্যম কর্মীরাও অবরুদ্ধ হয়ে পড়েন। এ ছাড়াও আগুন ধরিয়ে দেওয়া হয় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জাকারিয়া মাসুদের মোটরসাইকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাৎক্ষণিক নির্বাচন স্থগিত করেন প্রিসাইডিং অফিসার।অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থরা এ হামলা করেছেন। দোলোয়ার হোসেন ব্যাপারী সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হকের চাচাত ভাই। পুলিশ, নির্বাচন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান-৫ম ধাপের ইউপি নির্বাচনে আজ ৫ ডিসেম্বর নড়িয়া উপজেলার ১৪ ও জাজিরা উপজেলার ১ ইউনিয়নে ভোট হয়। শুরু থেকেই প্রতিপক্ষের সমর্থকদের ওপর হামলা, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন। ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শুরু হয় ভোটগ্রহণ। সকাল ১১টার দিকে দুর্বৃত্তরা ভোজেশ্বর ইউনিয়নের দুলুখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ চললেও বেলা ২টার দিকে উত্তপ্ত হয়ে ওঠে এই কেন্দ্রের পরিবেশ।সোয়া দুইটার দিকে কেন্দ্রের বাইরে থাকা শত শত বহিরাগত ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে কেন্দ্র দখলে নেয়। হামলাকারীরা এ সময় নির্বাচনী কাজে ব্যবহৃত ৩ হাজার ব্যালট পেপার ও ৩টি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। ঘটনার ছবি তুলতে গেলে গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও হয় হামলাকারীরা। জীবন বাঁচাতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন গণমাধ্যম কর্মীরা। এ সময় গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে অন্তত ২৫ থেকে ৩০টি ককটেল ও গুলি ছোড়ে হামলাকারীরা। এ সময় সাংবাদিকেরা দীর্ঘ সময় ওই কক্ষে অবরুদ্ধ অবস্থায় থাকেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হামলার শিকার যমুনা টেলিভিশনের সাংবাদিক কাজী মনিরুজ্জামান বলেন, বোমা ফাটিয়ে সকাল থেকেই বহিরাগতরা আতঙ্ক সৃষ্টি করে। দুপুরে কেন্দ্রে বোমা ফাটিয়ে ও গুলি করে কেন্দ্র দখলে নেয় হামলাকারীরা। এ সময় আমাদের টার্গেট করে ককটেল ও গুলি ছোড়ে তারা। কেন্দ্রে আশ্রয় নিয়ে কোনো রকমের জীবন রক্ষা করেছি। চোখের সামনে আমার মোটরসাইকেলসহ মোট তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।নারী আনসার সদস্য তরিকত নেছা বলেন, বোমা ও গুলির তোপে কেন্দ্রের ভেতর আশ্রয় নেই। পরে ভোট বাক্স, ব্যালট ছিনিয়ে নেওয়ার পর স্কুল ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমাদের মারধর করে গায়ের গয়না ছিনিয়ে নেওয়া হয়েছে।৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ইকবাল সিকদার বলেন, হামলার সময় কেন্দ্রের মধ্যে আটকা পরি। বাহির থেকে কক্ষ আটকে দিয়ে আগুন লাগিয়ে দিলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। জানালা ভেঙে ভবন থেকে বাইরে এসে প্রাণে বাঁচি।চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম সিকদার বলেন, দেলোয়ার হোসেন ব্যাপারীর সমর্থকেরা ভোট বানচাল করার জন্য তিনটি কেন্দ্রে হামলা চালায়। সকাল থেকে ককটেল হামলা করে আতঙ্ক ছড়ায়। দুপুরের দিকে ৫ নম্বর ওয়ার্ড কেন্দ্রে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনার বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ব্যাপারীকে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি।দুলুখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল ওয়াদুদ জানান, দুপুর সোয়া দুইটার দিকে বহিরাগতরা বোমাসহ দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের গুলি ফুরিয়ে গেলে হামলাকারীরা কেন্দ্রে প্রবেশ করে কর্মকর্তাদের মারধর করে ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নেয়। পরে তারা কেন্দ্রে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক এই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছি।শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভোটকেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রধানমন্ত্রী না, আমি নিজেকে সেবক মনে করি। আমার দায়িত্ব জনগণের সেবা করা। এ সময় প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারাও নিজেদের দেশের সেবক মনে করবেন। বুধবার (৬ অক্টোবর) বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান ১১৯তম ও ২৩০তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আইন ও প্রশাসন কোর্স থেকে আর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময় উপযোগী প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন। জনগণের পাশে থাকবেন, মানুষ যাতে ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করবেন। বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সবসময় এটা মাথায় রাখতে হবে এই দেশ আমাদের। এই মাটি আমাদের। এই মানুষ আমাদের। তাদের ভাগ্য পরিবর্তন করা তাদের জন্য একটা সুন্দর জীবন দেওয়াই হচ্ছে লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে আসলে মূল চালিকাশক্তি হচ্ছে এই মাঠ প্রশাসন। কাজেই আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সেভাবে পালন করবেন। এটাই আমি চাই। শেখ হাসিনা আরও বলেন, আমি জানি অনেকেই এই করোনাকালীন সময়ে মানুষের সেবা করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন। কিন্তু আমাদের প্রশাসনের সবাই এই যে টিকাদান কর্মসূচি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সবাই কাজ করে যাচ্ছেন এবং টিকা দিয়ে যাচ্ছেন। এত সুন্দরভাবে টিকাদান কর্মসূচিগুলো চলছে সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এর সঙ্গে যারা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি টিকা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সমস্যা সৃষ্টি হয়েছে। এমনও হয়েছে একজন এক ডোজ পেয়েছে, হয়তো ছয় মাস হয়ে গেছে দ্বিতীয় ডোজ পাচ্ছে না। বাংলাদেশে কিন্তু আমরা পরিকল্পিতভাবেই টিকা দিয়ে যাচ্ছি।
6
টেলিফোনে আড়ি পাতার খবর আমাদের কাছে খুব নতুন কিছু নয়। নিয়মিতই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নজনের টেলিফোন আলাপ প্রকাশিত হচ্ছে। কোন সূত্র বা কোথা থেকে এগুলো পাওয়া যায়, তার খোঁজ আমরা জানতে পারি না। টিভি বা সংবাদপত্রগুলো এ ধরনের টেলি আলাপ প্রকাশের ক্ষেত্রে সাধারণত 'সংলাপটি আমাদের হাতে' এসেছে বলে উল্লেখ করে। কিন্তু তা কীভাবে রেকর্ড করা হলো বা কারা করল, তা রাষ্ট্রীয় কোনো সংস্থা বা সরকার তদন্ত করে বের করেছে বলে আমাদের জানা নেই। গতকাল সোমবারও একটি সংবাদপত্রে এমন একটি টেলিফোন আলাপ এবং এর ভিত্তিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (ভিএনএসসি) অধ্যক্ষ কামরুন নাহার এবং ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিনের মধ্যে এ টেলিফোন আলাপ হয়েছিল। এরই মধ্যে দুনিয়াজুড়ে ৫০ হাজারের বেশি টেলিফোনে আড়ি পাতার খবর প্রকাশ করেছে প্যারিসভিত্তিক বেসরকারি সংস্থা ফরবিডেন স্টোরিজ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কারা বিশ্বের সেই ৫০ হাজার নাগরিক, তাঁদের পুরো তালিকা এখনো জানা সম্ভব হয়নি। এ নিয়ে তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বাণিজ্যিক বা পেশাগত কারণে তাঁরা সবাই গুরুত্বপূর্ণ, তাতে সন্দেহ নেই। এই গুরুত্বপূর্ণদের মধ্যেও যাঁরা 'বিশেষ গুরুত্বপূর্ণ', এমন কিছু নাম প্রকাশিত হয়েছে। তাঁদের মধ্যে অন্তত ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধান রয়েছেন। আরও রয়েছেন বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী ও ভিন্নমতাবলম্বীরা। এই নজরদারি বা টেলিফোনে আড়ি পাতার কাজে ব্যবহার করা হয়েছে ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি করা পেগাসাস স্পাইওয়্যার। এটা এমনই উন্নত ভার্চ্যুয়াল গোয়েন্দাপ্রযুক্তি, যার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তির মুঠোফোন, কম্পিউটার বা ট্যাবে ঢুকে কার্যত সেই ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া যাচ্ছে। যে ব্যক্তিকে টার্গেট করা হয়েছে, তাঁর কম্পিউটার বা ফোনের ডিভাইসে দৃশ্যত কোনো নির্দোষ লিংক পাঠানোর মাধ্যমে ডিভাইসটিকে পেগাসাস স্পাইওয়্যারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। ফলে ডিভাইসটির সব ধরনের ডেটা ও তথ্যে প্রবেশাধিকার মেলে। ডিভাইসের সব যোগাযোগের নম্বর, মেইল, মেসেজ বা ছবি-সবকিছুই পাওয়া সম্ভব হয়। ছবি তোলা, ফোনের আলাপ রেকর্ড করা, মাইক্রোফোন ব্যবহার-সবকিছুই দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ইসরায়েলের এই পেগাসাস স্পাইওয়্যার বাণিজ্যিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিক্রি করা হয়েছে। কোন কোন দেশ এই প্রযুক্তি কিনেছে, তার পূর্ণাঙ্গ কোনো তালিকা পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত পাওয়া তদন্তের তথ্য অনুযায়ী আজারবাইজান, বাহরাইন, হাঙ্গেরি, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, মরক্কো, রুয়ান্ডা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সরকার এই পেগাসাস ব্যবহার করেছে। ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসওর দাবি, তারা শুধু সরকারের কাছে এই প্রযুক্তি বিক্রি করে। তার মানে ক্রেতাদেশগুলোর সরকারই শুধু টার্গেট করা ব্যক্তির ডিভাইসে অনুপ্রবেশ করতে পারে। প্রশ্ন হচ্ছে সরকারগুলো এই প্রযুক্তিকে কী কাজে ব্যবহার করছে? কাদের বিরুদ্ধে এই প্রযুক্তি ব্যবহার করা হবে, তা ঠিক করে সংশ্লিষ্ট দেশের সরকার। এনএসও বলেছে, বিক্রি করা স্পাইওয়্যার সিস্টেম তারা পরিচালনা করে না এবং গ্রাহক সরকারগুলো যাদের টার্গেট করে, তাদের তথ্যে এনএসও ঢুকতে পারে না। তাই গ্রাহক দেশের সরকারগুলো এই স্পাইওয়্যার কাদের ওপর বা কী কাজে ব্যবহার করছে, তা তদারকির সুযোগ তাদের নেই। এটা বিস্ময়কর যে পেগাসাসের মতো এত সংবেদনশীল স্পাইওয়্যার কেনাবেচার ক্ষেত্রে কোনো নিয়মনীতি, দায়বদ্ধতা বা জবাবদিহি নেই। অথচ এই নজরদারি প্রযুক্তি কীভাবে ও কার ওপর প্রয়োগ করা হচ্ছে, তার সঙ্গে দেশগুলোর নাগরিকের মৌলিক মানবাধিকার ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের সম্পর্ক রয়েছে। আদালতের নির্দেশনা বা সম্ভাব্য কোনো অপরাধীর ক্ষেত্রে ছাড়া অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নজরদারির কাজে পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করা হলে তা নিশ্চিতভাবেই নাগরিকের গোপনীয়তার অধিকারকে ক্ষুণ্ন করবে। ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও দীর্ঘদিন ধরেই ভার্চ্যুয়াল গোয়েন্দা নজরদারির সফটওয়্যার পেগাসাস বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিক্রি করে আসছে। পাঁচ বছর আগে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তারা সন্ত্রাস ও অপরাধ দমনের জন্য বিশ্বের যেকোনো দেশের বৈধ সরকারের কাছে এই প্রযুক্তি বিক্রি করে। এখানে জরুরি প্রশ্ন হচ্ছে কোন দেশের কোন সরকার বৈধ না অবৈধ, তা নির্ধারণের সংজ্ঞা কী? মিয়ানমারে এখন যে সরকার ক্ষমতায় আছে, তারা বৈধ না অবৈধ? তা ছাড়া 'বৈধ' সরকারগুলো এই প্রযুক্তি কী কাজে লাগিয়েছে, তার কিছু নমুনা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে বের হয়ে এসেছে। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী এনএসওর ক্রেতাদেশগুলো সাংবাদিক, ভিন্নমতাবলম্বী ও অ্যাকটিভিস্টদের ফোনে ঢোকার জন্য পেগাসাস স্পাইওয়্যারটি ব্যবহার করেছে। সম্পাদকীয়তে এ ধরনের বাণিজ্য বন্ধ এবং এই বাণিজ্যকে গণতন্ত্রবিরোধী হিসেবে চিহ্নিত করেছে। বলা হয়েছে, যে অস্ত্রটি অপরাধ ও সন্ত্রাস দমনের কাজে ব্যবহার করার কথা ছিল, তা এখন বিভিন্ন দেশের সরকারগুলো নিজের জনগণের বিরুদ্ধে ব্যবহার শুরু করেছে। সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়েছে, ওই সব দেশ যখন এই স্পাইওয়্যার শুধু নিজের দেশের জনগণের বিরুদ্ধে নয়, পশ্চিমের গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধেও ব্যবহার শুরু করবে, তখন কী হবে? বিশ্বের যে ৫০ হাজার ফোনে পেগাসাস স্পাইওয়্যারের অনুপ্রবেশ ঘটেছে, তাদের মধ্যে অন্তত ১৮০ জন সাংবাদিক রয়েছেন বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী, ভিন্নমতাবলম্বী বা বিভিন্ন ক্ষেত্রের অ্যাকটিভিস্টরা এমনিতেই সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে থাকেন। তাদের বিরুদ্ধে এই প্রযুক্তি ব্যবহারের নজির মেলায় তাদের কার্যক্রম আরও সংকুচিত হয়ে যাবে। চূড়ান্ত বিচারে যা মতপ্রকাশ ও জানার অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে। এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত বা পাল্টাপাল্টি সাইবার যুদ্ধের পরিস্থিতি তৈরিতেও এ ধরনের স্পাইওয়্যার বিপজ্জনক ভূমিকা পালন করতে পারে। এ পর্যন্ত যে তদন্ত হয়েছে তাতে বলা হচ্ছে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর টেলিফোনে স্পাইওয়্যার ঢুকিয়েছে মরক্কো আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের টেলিফোনে তা ঢুকিয়েছে ভারত। এসব সত্য হলে বা কোনো দেশ যদি অন্য দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের ফোনে পেগাসাস ভাইরাস ঢুকিয়ে দেওয়ার মতো অবস্থায় চলে যায়, তবে তা আন্তসীমান্ত বা আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়বে। পেগাসাস স্পাইওয়্যার নিয়ে ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনুসন্ধানের ফলাফল প্রকাশিত হওয়ার পর এখন এই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে যে নিয়ন্ত্রণহীনভাবে এ ধরনের প্রযুক্তি বিক্রি বা স্থানান্তর করা কতটা বৈধ ও যৌক্তিক। বাজারের চাহিদার তত্ত্ব এখানে আদৌ খাটবে কি? পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ ও বিধ্বংসী দুটি দিকই রয়েছে। সে কারণে কোনো দেশ চাইলেই এই প্রযুক্তি অন্য দেশের কাছে বিক্রি বা স্থানান্তর করতে পারে না। কোন দেশ কী কাজে তা ব্যবহার করছে বা করবে, তার আন্তর্জাতিক তদারকি থাকে। পেগাসাসের মতো প্রযুক্তি স্থানান্তর বা বিক্রির ক্ষেত্রেও কি এমন কোনো তদারকি জরুরি হয়ে পড়েনি? সন্ত্রাস বা অপরাধ দমনের প্রযুক্তি যদি মানবাধিকার ক্ষুণ্ন, মতপ্রকাশের স্বাধীনতা বা নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা হরণের কাজে ব্যবহার করা হয়, তবে সেই প্রযুক্তি প্রত্যাহার করে নেওয়া বা এ নিয়ে আন্তর্জাতিক চাপ তৈরির সুযোগ সৃষ্টি করা ছাড়া আর পথ কী? বাংলাদেশের কারও মুঠোফোনে পেগাসাসের স্পাইওয়্যার অনুপ্রবেশ করানো হয়েছে কি না বা করা হলে তা কারা করিয়েছে, তা এখনো জানা যায়নি। তবে পেগাসাসই তো সব নয়। পেগাসাসের মতো প্রযুক্তি কেনা ও এর গণব্যবহারের খরচ অনেক বেশি। এ ধরনের আরও অনেক প্রযুক্তি আছে, আছে নানা কায়দা। জবাবদিহিহীন পরিস্থিতি এসব কাজকে আরও সহজ করে দেয়। তা না হলে আমাদের দেশে এত টেলিফোন সংলাপ ফাঁস হয় কীভাবে? বিশ্বজুড়ে গণতন্ত্র তার শক্তি হারাচ্ছে। দেশে দেশে বলশালী হয়ে উঠছে কর্তৃত্ববাদ। কর্তৃত্ববাদকে টিকিয়ে রাখার এক শক্তিশালী ও কার্যকর অস্ত্র হচ্ছে নজরদারি সংস্কৃতি জারি রাখা। কর্তৃত্ববাদী সরকারগুলো চাইবে যেকোনো মূল্যে পেগাসাসের মতো প্রযুক্তি জোগাড় করতে। বৈশ্বিক উদ্যোগ ছাড়া এর বিহিত করা কঠিন। মতপ্রকাশ ও এর অধিকার রক্ষাসংক্রান্ত জাতিসংঘের সাবেক বিশেষ র্যাপোর্টিয়ার ডেভিড কায়ই নজরদারি প্রযুক্তি বিক্রিসংক্রান্ত একটি আন্তর্জাতিক বিধিবিধান কার্যকর হওয়ার আগপর্যন্ত তা বিক্রির ক্ষেত্রে একটি বৈশ্বিক নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছেন। এ কে এম জাকারিয়া প্রথম আলোর উপসম্পাদক []
8
সরকার ক্রমান্বয়ে দেশকে রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ২০ দলীয় ঐক্যজোটের মুখপাত্র ও এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে জোটের এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেছেন, আমরা শান্তি চাই। কিন্তু সরকার আশান্তি চাইছে। দেশকে তারা ক্রমশ রক্তপাতের দিকে, ধ্বংসের ঠেলে দিচ্ছে। বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে সেটা পাকিস্তান আমল এবং জার্মানির হিটলারকেও হার মানিয়েছে উল্লেখ করে অলি আহমদ বলেন, পরিস্থিতি এতই খারাপ যে, নির্বাচন সংশ্নিষ্ট অফিসাররা পর্যন্ত আমাদের ফোন ধরছেন না। তারাও ভয়ে আছেন। রিটার্নিং অফিসারের সাথে কথা বলতে পারি না। তাহলে আমরা কোথায় যাবো। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও ১০ দলীয় ঐক্যজোট কারো বিরুদ্ধে নয়। আমরা চাই, জনগণ যাতে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এখানে অন্যকোন বিষয় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অলি আহমদ বলেন, আপনি বঙ্গবন্ধু কন্যা। সুষ্ঠু নির্বাচন দিন। আপনাকেও এক সময় বিদায় নিতে হবে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। তিনি আরো বলেন, আমরা আজ নিজ দেশে পরাধীন। আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হচ্ছে। জামিন পাওয়ার সময় নতুন নতুন মামলায় জড়ানো হচ্ছে। যারা মামলা দিচ্ছেন তারা কী সৃষ্টিকর্তাকে ভয় পান না। যারা আগে এ ধরনের কাজ করেছেন তাদের অনেকের ছেলে-মেয়ে, স্ত্রীদের অপমৃত্যু ঘটেছে। নিম্ন আদালতে জামিন না হলে জজ কোর্টে গেলে সেখানেও বিলম্ব করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাত দফা দাবি না মানার পরও আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতি সন্দিহান। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার আমাদের নির্বাচন করার মতো ন্যুনতম সুযোগ দিচ্ছে না। আইন সরকারের জন্য এক রকম, আমাদের জন্য অন্যরকম। এরপরও এবার আমরা ঘরে বসে থাকবো না। কর্মীরা নয়, আমরাই এবার সামনে থাকবো। মানুষও বাধা মানবে না। মরেছিতো মরেছি। আর ভয় করি না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কল্যাণ পাটির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা এনামুল হক, সহ সভাপতি সরোয়ার জামাল নিজাম, বিএনপি নেতা কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, নুরুল আমিন, এলডিপি নেতা নুরুল আলম। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন আসনে জোট মনোনীত প্রার্থী। এছাড়া সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে দলের প্রার্থী কারাবন্দী ডা. শাহাদাত হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট বদরুল আনোয়ারসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
6
ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না আফগানিস্তান। ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করেন ইংলিশ ক্রিকেটাররা। জোফরা আর্চার ও জো রুটের বোলিংয়ের সামনে ১৬০ রানে অলআউট আফগানিস্তান। টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৭.৩ ওভারেই এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন জেসন রয়। তিনি সর্বোচ্চ ৮৯ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসটি ৪৬ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় সাজানো। এছাড়া ২২ বলে ৩৯ রান করে আউট হন অন্য ওপেনার জনি বেয়ারস্টো। ৩৭ বলে ২৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জো রুট। বলতে গেলে আফগানিস্তানের কারণেই সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হয় জেসন রয়ের। ইংল্যান্ডের এ ওপেনার যে গতিতে ব্যাট করেছেন, তার সেঞ্চুরি ছিল সময়ের অপেক্ষা। কিন্তু মামুলি স্কোরের কারণে সেঞ্চুরি করা হয়নি জেসন রয়ের। ১৬০ রানে অলআউট আফগানিস্তান বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৬০ রানে অলআউট আফগানিস্তান। ইংল্যান্ডের সম্ভাবনাময়ী তরুণ তারকা পেসার জোফরা আর্চারের গতি আর জো রুটের স্পিনে কাবু হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানরা। সোমবার ইংল্যান্ডের কিংস্টন ওভালে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় আফগানিস্তান। ১২৭ রানে ৯ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যাওয়া দলের স্কোর শেষ পর্যন্ত ১৬০ নিয়ে যান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। শেষ উইকেটে দৌলত জাদরানের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন তিনি। তাদের ছোট এবং কার্যকরী জুটির কল্যাণে দেড়শ পার হতে সক্ষম হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন মোহাম্মদ নবী। তার ইনিংসটি ৪২ বলে তিনটি ছক্কা ও একটি চারে সাজানো। এছাড়া ১৭ বলে ২০ রান করে অপরাজিত দৌলত জাদরান। ৩৪ বলে ৩০ রান করেন ওপেনার নুর আলী জাদরান। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার ৫.৪ ওভারে ৩২ রানে শিকার করেন ৩ উইকেট। এছাড়া ৬ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন জো রুট। সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান: ৩৮.৪ ওভারে ১৬০/১০ (মোহাম্মদ নবী ৪৪, নুর আলী জাদরান ৩০, দৌলত জাদরান ২০*; জোফরা আর্চার ৩/৩২, জো রুট ৩/২২)। ইংল্যান্ড: ১৭.৩ ওভারে ১৬১/১ (জেসন রয় ৮৯*, জনি বেয়ারস্টো ৩৯, জো রুট ২৯)।
12
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সে কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ ব্যাপারের কাউকে ছাড় দেওয়া হবে না।২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ায় লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে একদল দুর্বৃত্ত মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে। মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ছিলেন। এই সংগঠনের হয়ে তিনি রোহিঙ্গাদের অধিকারের কথা তুলে ধরতেন। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি।
9
মালদ্বীপে বাংলা বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ দূতাবাসের হলরুমে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয় ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ-১৪২৯। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ও দূতাবাসের উদ্যোগে কর্মরত শ্রমজীবী প্রবাসীদের নিয়ে এসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ, মিশনের তৃতীয় সচিব মো. মিজানুর রহমান ভুইয়া কল্যাণ, সহকারী আল মামুন পাঠান, আ. ছালাম, মো. জসিম উদ্দিন ও রায়হান উদ্দিনসহ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও উপস্থিত ছিলেন এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর হান্নান খান কবির, সিও মাসুদুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারী, ফুড অ্যান্ড ফুড মালদ্বীপের পরিচালক নুরে আলম রিন্টু, ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, প্রবাসী ডক্টর'স, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক নেতা, পেশাজীবীসহ স্থানীয় সাংবাদিক মো. এমরান হোসেন তালুকদার, মাহমুদুল হাসান কালাম, ওমর ফারুক অনিক ওমো. আল আমিন। বর্ষবরণের অনুষ্ঠানে প্রবাসীদের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হাইকমিশনার বলেন, আপনারা সবাই এক একটি অ্যাম্বাসেডর। যার যার অবস্থান থেকে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন। দূতাবাসের সব কর্মকর্তা আপনাদের সেবায় নিয়োজিত। বিডি প্রতিদিন/এমআই
4
অস্ট্রেলিয়ার হার্ড হিটার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার জানিয়েছেন ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান তিনি। আর এটিই এখন তার চূড়ান্ত লক্ষ্য। ওয়ার্নার জানিয়েছেন বর্তমান সময়ে নিজেকে সবচেয়ে ফিট মনে হয় তার। তবে বয়স যেহেতু বাড়ছে সময়ই বলে দিবে তিনি ক্রিকেট ক্যারিয়ার আর কতো লম্বা করতে পারবেন। ওয়ার্নার এও জানিয়ে দিয়েছেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন। তার জায়গাতে তরুণ কাউকে সুযোগ করে দেবেন তিনি। এ ব্যাপারে ওয়ার্নার বলেন, '২০২১ সালের বিশ্বকাপ শেষে আমি আর হয়তো টি-টোয়েন্টি খেলবো না। আমার জায়গায় তরুণ কাউকে সুযোগ করে দেব। আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম টি-টোয়েন্টি দিয়ে। আর তাই আমি মনে করি তরুনদের এখানে সুযোগ পাওয়া উচিত।' এদিকে বল ট্যাম্পারিং কান্ডে জড়িয়ে ১ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার। এরপর ২০১৯ সালে বিশ্বকাপের মাধ্যমে আবার ক্রিকেটে ফেরেন তিনি। আর বিশ্বকাপে হন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকারী। তিনি অস্ট্রেলিয়ার হয়ে পুরো আসরে সব মিলিয়ে করেছিলেন ৬৪৭ রান। বিশ্বকাপে সর্বোচ্চ রান করা রোহিত শর্মার চেয়ে মাত্র ১ রান কম করে দ্বিতীয় হয়েছিলেন তিনি।
12
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকারের দুঃশাসনে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে। সরকার জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তারা জাতিকে মেধাশূন্য করতে চায়। তাদের একমাত্র লক্ষ্য অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখা। রোববার নাগরিক ছাত্রঐক্য আয়োজিত কর্মিসভায় তিনি এসব কথা বলেন। কুড়িগ্রামের একটি স্কুলের উদাহরণ টেনে মান্না বলেন, ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ৯ জন ছাত্রীর মধ্যে আটজনেরই এই করোনাকালে বিয়ে হয়ে গেছে। দেড় বছর বিরতি শেষে বিদ্যালয় খোলার পর কেবল একজন ছাত্রী শ্রেণিকক্ষে ফিরেছে। এটা এখন সমগ্র বাংলাদেশের চিত্র। তিনি বলেন, ভোট ডাকাত সরকার করোনা মোকাবিলায় নিজেদের সফল দাবি করে। অথচ পৃথিবীর কোনো দেশে এত দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল না। করোনায় দেশে নতুন করে আড়াই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। একদিকে দারিদ্র্য, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই দুইয়ের কারণে হাজার হাজার শিক্ষার্থী ঝরে পড়েছে। কিন্তু এ ব্যাপারে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। মান্না বলেন, সরকার কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দিতে ভয় পায়। কারণ তারা জানে, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্রসমাজ জেগে উঠলে অবৈধ গদি টিকিয়ে রাখা যাবে না। তিনি বলেন, করোনা মহামারি এবং সরকারের দুঃশাসন ও লুটপাটে দেশ এখন জর্জরিত। অর্থনীতি ধ্বংসের মুখে। দারিদ্র্যের হার হুহু করে বাড়ছে। অথচ এই সময় প্রধানমন্ত্রী জনগণের টাকায় প্রতি ঘণ্টায় ৪০ হাজার ডলার খরচ করে চার্টার্ড বিমানে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে যান। নাগরিক ছাত্রঐক্যের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নুর চৌধুরী দিপু, আনিসুর রহমান খসরু, ডা. জাহেদ উর রহমান প্রমুখ।
9
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগে এ আবেদন করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতে নিপুণের এই আবেদনটির শুনানি হবে। নিপুণের আইনজীবী ব্যারিস্টার মস্তাফিজুর রহমান বলেন, "আমরা আপিল বিভাগে আবেদন ফাইল করেছি। বিকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানি হতে পারে।" এর আগে সোমবার চিত্রনায়ক জায়েদ খানের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ নির্বাচনী আপিল বোর্ড কর্তৃক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। এছাড়া নিপুণের অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল বোর্ডকে সিদ্ধান্ত নিতে সমাজসেবা অধিদপ্তর যে চিঠি দেয় তার কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। আরও পড়ুন- 'আমি আমার চেয়ারে বসবো, নিপুণের উচিত জয়ের মালা পরিয়ে দেওয়া' এই আদেশের পর জায়েদ খানের আইনজীবী জানান, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খান কার্যক্রম চালিয়ে যেতে পারবেন এবং তার কাজে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। হাইকোর্টে জায়েদ খানের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। আরও পড়ুন- হাইকোর্টে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত এর আগে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে ৫ ফেব্রুয়ারি সেই প্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে। আরও পড়ুন- দুই হাজার টাকায় কোনো শিল্পীর ভোট কেনা যায়, প্রশ্ন জায়েদের তবে অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ এনে নির্বাচনী আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদ বাতিলের আবেদন করেন নিপুণ। সে আবেদনে বিষয়ে নির্বাচনী আপিল বোর্ডকে সিদ্ধান্ত নিতে সমাজসেবা অধিদপ্তর চিঠি দেয়। এরপর জায়েদ খান ও চুন্নুর বিষয়ে ৫ ফেব্রুয়ারি বৈঠকে বসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ড। বৈঠকে শেষে বোর্ডের প্রধান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল বলে সাধারণ সম্পাদক পদে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। পরদিন ৬ ফেব্রুয়ারি ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের বিজয়ীরা শপথ নেন। এরপর সোমবার সকালে হাইকোর্টে রিট করেন জায়েদ খান।
2
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না।' আজ শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। 'আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে',- দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন ওবায়দুল কাদের। 'ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানালে দল দুর্বল হয়ে যাবে', উল্লেখ করে তিনি খারাপ লোকদের নেতা না বানানোর আহ্বান জানান। দুঃসময়ের কর্মীদের দলের প্রাণ হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'বসন্তের কোকিলদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।' পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল রহিম লালের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যরা। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
চট্টগ্রামে এসে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সতর্ক করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। শনিবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের নবনির্মিত গবেষণাগার পরিদর্শন শেষে মতবিনিময় সভায় পরিবেশ দূষণ রোধে তাদের আরও কঠোর হতে বলেন তিনি। মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, চট্টগ্রামে রয়েছে দেশের সমৃদ্ধশালী গবেষণাগার। এর আওতায় এ বিভাগের সব জেলার বিদ্যমান পরিবেশ দূষণকারী শিল্প-কারখানার বায়ু, শব্দ এবং তরল বর্জ্যের মান যাচাই করা হয়। তবে সমৃদ্ধ গবেষণাগার থাকলেও আপনাদের অফিসে বসে থাকলে হবে না। বিভিন্ন কারখানা পরিদর্শন করতে হবে। যারা পরিবেশ দূষণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কাজের প্রতি আপনাদের আরও মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, ইটভাটার জন্য নতুন করে আইন হচ্ছে। যারা এখনও সনাতন পদ্ধতিতে ইট পোড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইটভাটা মালিকদের বিরুদ্ধে শুধু মামলা দিলে হবে না; কার্যকরী ব্যবস্থা নিতে হবে। মন্ত্রী বলেন, দেশের নদী রক্ষা করতে হবে। নদীর নাব্য ঠিক রেখে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে। অবৈধ দখল কিংবা নদীতে কল-কারখানার বর্জ্য ফেলা যাবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যারা পাহাড় কাটে তারা কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাহাড় ও বনের ক্ষতি হয় এমন কিছু আমাদের নজরে এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।' মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব মনসুর আলম, প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরীসহ পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
6
ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গত মেয়াদের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। তিনিই দেশটির প্রথম নারী অর্থমন্ত্রী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলেও ৪৮ বছর পর এই প্রথম পূর্ণ মেয়াদের জন্য কোনো নারীকে অর্থমন্ত্রী করা হলো ভারতে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু প্রদেশের তিরুচিরাপল্লিতে ১৯৫৯ সালের ১৮ই আগস্ট জন্মগ্রহণ করেন নির্মলা সীতারমণ। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৩ বছর আগে। বাবা ছিলেন ভারতীয় রেলের কর্মী। দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করেছেন নির্মলা। ১৯৬৯ সালের জুলাই থেকে ১৯৭০ সালের জুন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইন্দিরা গান্ধী। তবে পূর্ণ সময়ের জন্য স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণ হলেন দেশটির প্রথম নারী অর্থমন্ত্রী। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
3
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আফগানিস্তানের হেরাত প্রদেশে নির্মিত 'আফগান-ভারত সৌহার্দ্য বাঁধ'র উদ্বোধন করেছেন দেশটি সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আজ শনিবার এ বাঁধের উদ্বোধন করেন তারা। এর আগে পাঁচ দেশ সফরের প্রথম পর্বে আজ দুপুরে হেরাতে পৌঁছেন মোদি। খবর দ্য হিন্দুর সফররত ভারতীয় প্রধানমন্ত্রী আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠকও করবেন। তাদের মধ্যকার বৈঠকে দেশটিতে বিদ্যমান পরিস্থিতি, তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া ছাড়াও দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় স্থান পাবে বলে আশা করা হচ্ছে। পাঁচ দেশ সফরের শেষ পর্বে ৮ জুন মেক্সিকো সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও মেক্সিকো সফরে পারমাণবিক সরবরাহকারী গ্রুপ এনএসজি'র সদস্য হতে ভারতের উদ্যোগের পক্ষে সমর্থন যোগানোর চেষ্টা করবেন বিজেপির এই নেতা। বিডি-প্রতিদিন/৪ জুন ২০১৬/শরীফ
3
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার (২৩ মে) শ্রীলঙ্কার পেস বোলারদের সামনে কোমর সোজা করে দাঁড়াতে পারেননি তামিম, সাকিব ও জয়। ৬.৫ ওভারে দলীয় ২৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ছন্দে থাকা লিটন দাসকে নিয়ে প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম। প্রথম ঘণ্টার বিপর্যয় সামলে দ্বিতীয় ঘণ্টায় ভালো শুরু করেন তারা দুজন। দেখে শুনে বেশ ঠাণ্ডা মাথায় ব্যাট চালিয়ে রানের চাকা সচল রাখেন লিটন-মুশফিক। সেই সঙ্গে বিপর্যয় সামলে টেস্ট ক্যারিয়ারে ১৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। তার সঙ্গী মুশফিকও টেস্ট ক্যারিয়ারে ২৬তম হাফসেঞ্চুরি করেন। সোমবার মিরপুরে টস জিতে আগে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ৬.৫ ওভারে দলীয় ২৪ রান তুলতেই ৫ উইকেট খুঁইয়ে চাপে পড়ে টাইগাররা। দলের বিপর্যয়ে হাল ধরতে পারলেন না সাকিব আল হাসান। তিনি রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। শূন্য রানে আউট হন সাকিব। এমনকি নাজমুল হোসেন শান্তও শ্রীলঙ্কাকে উইকেট উপহার দিয়েছেন। পেসার রাজিথার ভেতরে ঢোকানো বলে বোল্ড আউট হন শান্ত। তিনি ২১ বলে ৮ রান করেন করেন। এর আগে লঙ্কান পেসার কাশুন রাজিথার দ্বিতীয় বলে বোল্ড ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এরপর দলীয় ৬ রানে আউট হন তামিম ইকবাল। তিনি রানের খাতা খোলার আগেই আউট হন। এমনকি মুমিনুলও বিপদে দলের হাল ধরতে পারেনি। তিনি ৯ বলে ৯ রান করে আউট হন। মিরপুর টেস্টে মুমিনুল ক্রিজে এসে প্রথম বলেই পেয়েছিলেন বাউন্ডারি। পরের ওভারে আরেকটি চোখ ধাঁধানো কভার ড্রাইভ। রান খরায় থাকা মুমিনুল ছন্দে ফেরার আভাস দিচ্ছিলেন। কিন্তু উইকেট কামড়ে লড়াই করতে পারেননি টাইগার টেস্ট অধিনায়ক। পেসার আশিথা ফার্নান্দোর বল খেলা, না খেলা নিয়ে দ্বিধায় ব্যাট চালান মুমিনুল। ক্যাচ দিয়ে ফিরেন সাজঘরে। এখন পর্যন্ত ২৩টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। তাতে প্রতিপক্ষ দল জিতেছে ১৩ বার, বাংলাদেশ জিতেছে ছয়বার, ড্র হয়েছে তিনবার আর একটি ম্যাচ বাতিল হয়েছে। সবশেষ ড্র হয়েছে ২০১৫ সালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তবে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। এবার ঢাকা টেস্টে লাল-সবুজের প্রতিনিধিরা কেমন খেলবে তা সময় বলে দেবে।
12
মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রেম করায় সাইফুল ইসলাম (১৯) নামে এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। বালুচর ইউনিয়নে গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় সাইফুলের। সম্পর্ক গভীর হলে তাঁরা দুজন বাড়ি থেকে পালিয়ে যান। মেয়ের পরিবার এটা মেনে নিতে পারেনি। সাইফুলের লেখাপড়া ও পারিবারিক অবস্থা ভালো না থাকায় এ সম্পর্ক নিয়ে মেয়ের পরিবার থেকে আপত্তি ওঠে। পরে গত শনিবার সাইফুলকে মোবাইল ফোনে ডেকে নেন মেয়ের চাচা। তিনি ওই বাড়িতে গেলে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায় মেয়ের পরিবার। এলাকাবাসীর সামনে দুই ঘণ্টা ধরে এ নির্যাতন করা হয়। পরে এলাকাবাসী সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আহত সাইফুল ইসলামের নানা জজ মিয়া বলেন, 'আমার নাতির অবস্থা খুব খারাপ। তাঁর দুটি পা ভেঙে গেছে। মাথার দুই স্থানে বড় গর্ত হয়ে গেছে। মৃত্যুর সঙ্গে লড়ছে আমার নাতি।অভিযুক্ত মেয়ের চাচা বলেন, 'আমার ভাইয়ের মেয়েকে অপহরণের মামলায় ছেলেটি জেলহাজতে ছিল। জামিনে বেরিয়ে এসে আমাদের হুমকি দিয়ে গেছে। শুক্রবার সাইফুল আমার ভাতিজিকে আবারও উঠিয়ে নিতে আসে। তখন আত্মীয়স্বজনেরা ধরে তাঁকে গণধোলাই দিয়েছে।'সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, 'ছেলেটিকে মারধর করার বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
6
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জুলাই) দুপুরে জেলা শহরের মুন্সেফপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এর আগে গত ২৮ মার্চ আল মামুন সরকারের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এরপর থেকেই আল মামুন সরকার ও তার পরিবরের সদস্যরা অন্যত্র থাকছেন। বর্তমানে বাড়িটির সংস্কার কাজ চলছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টায় হঠাৎ করে আল মামুন সরকারের বাড়ির পাহারাদার মিলন বাড়িতে ধোয়া উড়তে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হাতহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক (ইন্সপেক্টর) মোনায়েম বিল্লাহ সাংবাদিকদের জানান, বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাইরে থেকে কেউ আগুন লাগিয়েছে।
6
চৌদ্দগ্রামের গ্রামগঞ্জের কাঁচা সড়ক মাটিবাহী ট্রাক্টর চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যানের বেপরোয়া গতির কারণে হাঁটা-চলাতেও বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছেন। ধুলোবালিতে দূষিত হচ্ছে পরিবেশ।ক্ষতিগ্রস্ত হওয়া সড়কগুলোর মধ্যে উপজেলার শাহ ফখরুদ্দিনসহ আশপাশের বেশ কয়েকটি সড়ক রয়েছে। এসব সড়কের আশপাশের জমি থেকে মাটি কেটে বিক্রি করা হয়। বর্তমানে এই মাটি কাটার মৌসুম চলছে। এতে ট্রাক্টরের চলাচলও বেড়ে গেছে।সরেজমিন দেখা গেছে, ট্রাক্টরের বেপরোয়া গতিতে সরু কাঁচা সড়কগুলোতে অন্যান্য যানবাহন ও মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। গত দুই দিনের গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে এসব সড়কে কাদা জমে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপজেলার প্রায় সবগুলো ইউনিয়নকে সংযোগ করা শাহ ফখরুদ্দিন সড়কের অনেক স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এসব ট্রাক্টর মূলত মাটি পরিবহন করে। শুষ্ক মৌসুমে ফসলি জমি থেকে এসব মাটি কাটা হয়। এই মাটি ইটভাটা, নতুন বাড়ির জন্য ভিটি তৈরিতে বেশি ব্যবহৃত হয়। ট্রাক্টরের মাটি না ঢেকে পরিবহন করা হয়। এতে বাতাসে ধূলো ছড়ায়। মাটি পড়ে সড়কে কাদার সৃষ্টি করে। পাকা সড়কের বিটুমিন ক্ষতিগ্রস্ত হয়ে সড়কের কার্পেটিং ওঠে যায়।মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের সাইফুল ইসলাম বলেন, 'ইউনিয়নে ইটভাটার আধিক্য থাকায় শাহ ফখরুদ্দিন সড়ক ব্যবহার করে ব্যাপক হারে মাটি পরিবহন করা হচ্ছে। সড়কের পাশের ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করা হয়। এতে সড়কের পাড় ধসে যাচ্ছে।'উপজেলা এলজিইডি প্রকৌশলী নুরুজ্জামান বলেন, 'অবৈধ ট্রাক্টর পুরোপুরি বন্ধের বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা হয়েছে। শিগগিরই উপজেলা পর্যায়ে আরও একটি সভা হবে। প্রথমে সচেতনতামূলক প্রচার হবে। এতে দৌরাত্ম বন্ধ না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হক বলেন, 'মাটি পরিবহনের অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গত কয়েক দিন আগে ঘোলপাশায় কয়েকটি ট্রাক্টর জব্দ এবং জরিমানা আদায় করা হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে।'
6
জার্মানির রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যে উদ্বেগের তথ্য বিএনপি প্রকাশ করেছে তা সত্য নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আশিম ট্র্যোস্টার। এ বিষয়ে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।সম্প্রতি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করলে আখিম ট্র্যোস্টার বলেন, '১৭ই মার্চ আমার উপ-রাষ্ট্রদূতের সঙ্গে চৌধুরী সাহেবের (আমীর খসরু মাহমুদ চৌধুরী) দাওয়াতে বিএনপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাই। বৈঠকটি এর থেকে বেশি কিছু নয়। যেহেতু আমি বাংলাদেশে জার্মানির দূত, তাই এখানে সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করি।'বৈঠকে বন্ধুসুলভ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে আশিম ট্র্যোস্টার বলেন, 'আমাকে মহাসচিব যেভাবে উদ্ধৃত করেছেন তাতে আমি অসন্তুষ্ট। আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথা বলেছি, মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছি। তবে বৈঠকটি রুদ্ধদ্বার ছিল। কোনো দেশই বিদেশি দূতদের দ্বারা সমালোচিত হতে চায় না। আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করি, এখানকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য নই। অন্তত জনসম্মুখে তো নয়ই।'আখিম ট্র্যোস্টার আরও বলেন, 'বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের পর্যবেক্ষণের বিষয়ে সরকারের সঙ্গে আমরা আলোচনা করছি। দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামেও এ নিয়ে আমাদের আলোচনা হয়।'নির্বাচন নিয়ে জার্মান রাষ্ট্রদূত বলেন, 'বিএনপির কাছে আমার প্রশ্ন ছিল-কেন তাঁরা নির্বাচনে অংশ নেয়নি। তাঁরা বিষয়টি আমাকে ব্যাখ্যা করেছেন। জার্মানি শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে।'
9
ইউটিউবে দর্শকের দেখার বিবেচনায় রেকর্ড গড়ল 'ব্যাচেলর পয়েন্ট' নাটকের চতুর্থ মৌসুমের প্রথম পর্ব। শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হয় নাটকটির প্রথম পর্ব। পরে রাত ৯টায় প্রকাশিত হয় ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে। এরপরেই দর্শক হুমড়ি খেয়ে পড়েন সেখানে। এক ঘণ্টায় ইউটিউবের রিয়েল টাইমে প্রায় ১১ লাখ দর্শক নাটকটি দেখেন। আর গত ১৮ ঘণ্টায় দেখেছেন ৪০ লাখ দর্শক। বাংলাদেশে ইউটিউবে প্রচারিত নাটকের 'ভিউ'সংখ্যার বিচারে সব রেকর্ড ভেঙে দিয়েছে নাটকটি। এর পরিচালক কাজল আরেফিন অমি বলেন, 'কাজ করি দর্শককে দেখানোর জন্য। সেই কাজ দর্শক দেখলেই আমাদের প্রাপ্তি আসে। ভালো লাগে। সেই জায়গা থেকে এই নাটক নিয়ে প্রত্যাশা ছিল। কারণ, নাটকটির আগের সিজন থেকে দর্শকের সাড়া পেয়ে আসছিলাম। তা ছাড়া সিজন ৪- এর জন্য দর্শক অপেক্ষায় ছিলেন। কিন্তু এতটা সাড়া পাব, এত হইচই হবে নাটকটি নিয়ে, ভাবিনি। একটা অবিশ্বাস্য রকমের ঘটনা ঘটে গেছে। এত অল্প সময়ের মধ্যে এত দর্শক দেখে ফেলেছেন। আমি খুশি।' কাজল আরেফিন জানান, চতুর্থ মৌসুমের প্রথম পর্ব প্রকাশিত হওয়ার আগে ৬ মার্চ নাটকটির টাইটেল সংয়ের নতুন ভার্সন প্রকাশিত হয় ইউটিউবে। গানটি নিয়ে দর্শকের আগ্রহ দেখেই নাটকটির প্রতি বাড়তি আগ্রহ আগেই আঁচ করতে পেরেছিলেন পরিচালক। পরিচালকের কথা, ইউটিউবে রিয়েল টাইমে এক ঘণ্টায় ১১ লাখ দর্শক দেখেছেন নাটকটি। আর ইউটিউবে দেখা গেছে, তিন ঘণ্টায় এক মিলিয়ন, চার ঘণ্টায় দুই মিলিয়ন এবং সাত ঘণ্টায় তিন মিলিয়ন দর্শক দেখেছেন। এখন ১৮ ঘণ্টায় ৪ মিলিয়ন, মানে ৪০ লাখ দর্শক দেখেছেন নাটকটি। এটি একটি অপ্রত্যাশিত ঘটনা।গত বছরের এপ্রিলে শেষ হয় নাটকটির তৃতীয় মৌসুম। তখন থেকেই দর্শকের চাপ ছিল চতুর্থ মৌসুম করার জন্য। কিন্তু পরিচালক করবেন কি না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। এর চার থেকে পাঁচ মাস পর চতুর্থ মৌসুম করার সিদ্ধান্ত হয়।কাজল আরেফিন বলেন, 'বিগত মৌসুমগুলোতে দর্শকের প্রত্যাশা সব সময়ই বেশি ছিল। এ কারণে কাজটি করতে চাপও অনুভব করেছি বেশি। কারণ, নতুন সিজনের গল্প থেকে শুরু করে সবকিছু নিয়ে আলাদা করে ভাবতে হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন, এই সিরিজের প্রতিটি সিজনই পর্যায়ক্রমে বড় পরিসরে করা হয়েছে। সিজন ৪-এ এসে আরও বড় পরিসরে করার চেষ্টা করেছি। সেটা কারিগরি, লোকেশন, গল্পের উপস্থাপনা সব দিক থেকেই। পর্বগুলো ক্রমাগত ভালো না লাগলে দর্শক বিরক্ত হতে পারেন। সেটি মাথায় রেখেই কাজটি করা। সুতরাং প্রতি সিজনেই চেষ্টা করি নতুন কিছু দেওয়ার জন্য। সিজন ৩ থেকে সিজন ৪ ভালো করার চেষ্টা ছিল। ইতিমধ্যে সিজন ৪-এর প্রথম পর্বে দর্শক সেটি দেখেছেন।' নাটকটির সিজন-৪ এর প্রথম পর্বে কোন জায়গায় দর্শকের বেশি আগ্রহ, জানতে চাইলে এই নির্মাতা বলেন, 'আমরা যেকোনো কাজ করতে গেলে একই শ্রম দিই। কিন্তু আমার কাছে মনে হয়েছে, নাটকটিতে "গড গিফটেড" একটা ব্যাপার আছে। এটি বিশেষ রহমতের কারণে দর্শকের পছন্দ। দর্শক আগে থেকেই নাটকটি ভালোবেসে ফেলেছেন। নাটকটির আজকের অবস্থান দর্শকের কারণেই হয়েছে। এখন যদি আমাকে অন্য একটি নাটকের কাজ করতে বলা হয়, সেটি "ব্যাচেলর পয়েন্ট"-এর মতো হবে, আমি গ্যারান্টি দিতে পারব না। আমি মনে করি, এই সফলতা পুরোটাই দর্শকের কারণে।'পরিচালক জানান, এই মৌসুমে দুটি নতুন চরিত্র এসেছে। চরিত্র দুটিতে চমক আছে। তিনি বলেন, আসলে 'ব্যাচেলর পয়েন্ট' নাটকের চরিত্রগুলোকে দর্শক ভালোবেসে আপন করে নিয়েছেন। এই নাটকের পাঁচ পর্বে গিয়েও কোনো গল্প বলা যায় না। তবে এর প্রতিটি দৃশ্যই দর্শকের কথা মাথায় রেখে তৈরি করতে হয়। দৃশ্যগুলো তাঁরা উপভোগ করেন।নাটকটির শুভ চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির। সিজন-৪ এর প্রথম পর্বের দর্শক সাড়া দেখে দারুণ খুশি মিশু। তিনি বলেন, 'নাটকটিতে আমাদের অনেক বছরের জার্নি। আমরা তিন-চার বছর ধরে নাটকটি লালন করি। এর সঙ্গে সংশ্লিষ্ট সব কলাকুশলীর জীবনের অংশ হয়ে গেছে নাটকটি। পরিবারের মতো হয়ে গেছেন সবাই। মাঝেমধ্যে আমরা দর্শকের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাই। অনেক দিন বিরতির পর যখন দর্শকের সঙ্গে আমরা কানেক্ট হই, তখন এত পরিমাণ সাড়া পাই যে আমরা বুঝতে পারি দর্শক আমাদের কী পরিমাণ ভালোবাসেন। তাঁদের নিজেদের সঙ্গে আমাদের রাখতে চান। এই নাটকের ক্ষেত্রে সেটাই হয়েছে।'মিশু সাব্বির বলেন, বাংলাদেশে এত ধারাবাহিক, এত এত প্রকল্প তৈরি হচ্ছে, সব ছাপিয়ে নাটকটি এগিয়ে গেছে। এটি সৃষ্টিকর্তার বিশেষ রহমত ছাড়া সম্ভব নয়। কারণ, এত অল্প সময়ে এত বিশাল আকারে সাড়া পড়বে, কল্পনাতীত ব্যাপার।'ব্যাচেলর পয়েন্ট' সিজন-৪ শুক্রবার থেকে রোববার সপ্তাহে তিন দিন বাংলাভিশনে প্রচারিত হচ্ছে। এরপরেই ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়। পরিচালক জানান, এই সিজনে ৮০ পর্ব পর্যন্ত তৈরি হতে পারে। নতুন দুজন শিল্পী পারসা ইভানা ও আশুতোষ সুজন যুক্ত হয়েছেন নাটকটিতে। আরও অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল প্রমুখ।
2
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, 'বিএনপি একটি রাজনৈতিক দল। তারা অবশ্যই তাদের ভালো বোঝেন। জনগণের জন্য তাদের যদি কোনো কমিটমেন্ট বা অঙ্গীকার থাকে তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কারও যদি কোনো অঙ্গীকার ও বিশ্বাস থাকে, তারা অবশ্যই নির্বাচনে যোগদান করবে। আর যারা নাকি গণতন্ত্রকে বিশ্বাস করে না, স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে তারা নির্বাচনে আসবে না।' শনিবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটোরিয়ামে দুই দিনব্যাপী একাডেমির ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, '১৯৭১ সালে পাক বাহিনী দ্বারা আমাদের দেশের অনেক অবকাঠামো ও আমাদের অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত হলে বঙ্গবন্ধুর হাত দিয়ে পুনর্গঠনের কাজ শুরু হয়। এ ক্ষেত্রে বার্ডও কাজ করেছে।' তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সকল সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২ বছরের মধ্যে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ বড় বড় অধিকাংশ প্রকল্প চালু হয়ে যাবে। দেশের উন্নয়নে যেমন উন্নয়ন প্রকল্পের বিকল্প নেই, তেমনি সকল উন্নয়ন কাজে আমরা স্বচ্ছতা আনতে কাজ করছি।' এ সময় প্রকল্প বাস্তবায়নে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মন্ত্রী। মো. তাজুল ইসলাম বলেন, বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। বার্ড কর্তৃক নানা প্রকল্প বাস্তবায়ন, গবেষণা, দেশের দারিদ্র্য বিমোচন, বুনিয়াদি প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্পের তৃণমূল পর্যায়ের সুফলভোগীদের জন্য প্রশিক্ষণ পরিচালনাসহ অন্যান্য বিষয়ে বার্ডের কার্যক্রম আরও বাড়ানোর জন্য দিক নির্দেশনা দেন মন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ মশিউর রহমান এনডিসি'র সভাপতিত্বে বার্ডের বার্ষিক পরিকল্পনা সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আব্দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. শফিকুল ইসলাম।
6
করোনাভাইরাসের টিকাসহ সব ধরনের টিকাই দেশে উৎপাদনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা টিকায় আমরা সফল হয়েছি। এখন করোনাসহ সব টিকাই দেশে উৎপাদনের ব্যবস্থা হবে। এসময় বিডিএস ভর্তি পরীক্ষা নিয়ে তিনি জানান, মহামারিকালীন আমরা একদিকে করোনা নিয়ন্ত্রণে কাজ করেছি, অন্যদিকে প্রতি বছরই ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পেরে হাজার হাজার শিক্ষার্থীর যাতে শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কাজ করেছি। আজকের পরীক্ষাটিও সুশৃঙ্খলভাবে নেয়াসহ পরীক্ষায় কোনোরকম অনিয়ম যাতে না হয় সেজন্য সবরকম ব্যাবস্থা নেয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে এবছর প্রশ্নপত্র বিতরণ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। আগামীতে পরীক্ষার মান আরো বাড়ানোর লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত এক পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য ৫৪৫ জন শিক্ষার্থী বাছাই করা হবে। এখানে ১২টি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে আসন সংখ্যা ১৪০৫টিসহ সরকারি ও বেসরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা ১৯৫০টি। এর মধ্যে মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিদের জন্য নির্ধারিত আসন বাদে জাতীয় মেধায় ৮০ শতাংশ ও জেলা কোটায় ২০ শতাংশ শিক্ষার্থী সুযোগ পাবে। এবারের পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ৬৫ হাজার ৯০৭ জন। এর মধ্যে শুধু ঢাকাতেই রয়েছে ৩১ হাজার ৩৫ জন। এবারের পরীক্ষায় মোট ২৬টি ভেন্যুর জন্য মোট হল সংখ্যা ৯২৯টি। সাংবাদিকদের সামনে কলেরার টিকা প্রসঙ্গে তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম দফায় রাজধানীর পাঁচটি এলাকায় কলেরার টিকা দেয়া হবে। এসময় মন্ত্রী সবাইকেই টিকা নেয়ার আহ্বান জানান।
4
মার্কেটের ভিতর দুইটি বহুতল ভবনের মাঝখানে পরে বিল্লাল নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় সালমানিয়া হসপিটাল কমপ্লেক্সে। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্থানীয় মানামা মহানগরের আল মুতানাব্বি রাস্তার একটি গলিতে স্থানীয় সময় সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। বিল্লাল কুমিল্লার বুড়িচংয়ের, পীর যাত্রাপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের শাহিদ মিয়ার পুত্র। তার এ চাঞ্চল্যকর মৃত্যুকে ঘিরে পুরো দেশটিতে চলছে নানা গুঞ্জন। মৃত্যুর ১২ দিন পেরিয়ে গেলেও মিলছেনা মূল রহস্য। আটক করা হয়নি এ ব্যাপারে জড়িত কাউকে। বিডি প্রতিদিন/হিমেল
4
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন গাজীপুরের কাজী আবুল হোসেন মাস্টার। একাদশ জাতীয় সংসদে গাজীপুর-৩ আসনের এমপি হতে চান তিনি। একই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও সিইসির কাছে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে নিজেকে গাজীপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি দাবি করেছেন আবুল হোসেন মাস্টার। চিঠির সঙ্গে নির্বাচনী ইশতেহারও যুক্ত করেছেন। এমপি হওয়ার আগ্রহের কারণ জানতে চাইলে আবুল হোসেন বলেন, ছোট বেলা থেকেই তার শখ এমপি হবেন। তিনি জানতে পেরেছেন গতবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকেই এমপি হয়েছেন। তাই এবার ভোটের আগে তিনি প্রস্তু'তি শুরু করেছেন। আবুল হোসেন জানান, মঙ্গলবার পর্যন্ত তার আবেদনের বিষয়ে কারও পক্ষ থেকে সাড়া পাননি। খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর সদর উপজেলা যুবলীগের কোনো কমিটি নেই। জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি রয়েছে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার জন্য কি প্রয়োজন তা জানতে চেয়েছেন আবুল হোসেন। এর আগে ১৫ অক্টোবরের চিঠিতে তিনি ব্যক্তিগত কাজে ১০ থেকে ১৫ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চান। আর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে প্রধান নির্বাচন কমিশনার বরাবার আবেদন করেছেন আবুল হোসেন। ওই আবেদনে তিনি লিখেছেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন সিইসি বরাবর আবেদন করলে এমপি হওয়া যাবে। কাজী আবুল হোসেন মাস্টার নিজেকে গাজীপুরের জয়দেবপুরের মৃত আলহাজ মো. ইসলাম উদ্দিন কাজীর ছেলে বলে পরিচয় দিয়েছেন চিঠিতে। আবেদনের সঙ্গে নির্বাচনী ইশতেহারও যুক্ত করেছেন আবুল হোসেন মাস্টার। নির্বাচনী ইশতেহারে তিনি লিখেছেন, পূর্ব অভিজ্ঞতার আলোকে যুব উন্নয়নে প্রশিক্ষণ গ্রহণ করে দেশে পরিবেশ বান্ধব ও সেবামূলক কাজ করার মাধ্যমে নিজেকে পরিচিত করেছেন তিনি। বর্তমান কর্মপরিকল্পনায় বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্য খাদ্য, চিকিৎসা, বাস্তবান, শিক্ষা, শান্তি, যোগাযোগ অবকাঠামো প্রণয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের কাজে নিজেকে উপস্থ রাখেন তিনি। তার ভবিষ্যত পরিকল্পনায় রয়েছে, দেশের মানুষের অধীকার রক্ষা, স্বাধীন জীবন যাপন, কারিগরী শিক্ষা, খাদ্য ও বাসস্থান নিশ্চিত করা, সমাজের প্রতি দৃষ্টি রাখা, দুর্নীতিমুক্ত সমাজ গড়া, যোগাযোগ ব্যবস্থা গতিশীল করা, বাণিজ্য ক্ষেত্রে ব্যাংকিং সহযোগিতা, শিল্পায়ন স্থাপন, বেকার সমস্যা দূর করাসহ আরও অনেক কিছু। এসব পরিকল্পনা বাস্তবায়নে তিনি গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগের এমপি হতে চান। আরো পড়ুন :রাতভর ব্যালট পাহারা দেয়ার দিন শেষ : সিইসিবাসস২১ অক্টোবর ২০১৮, ১২:১৮ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো: নুরুল হুদা বলেছেন, রাতভর ব্যালট পাহারা দেয়ার দিন শেষ। নির্বাচন কমিশনকে (ইসি) আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিকে যেতে হবে । তিনি আজ রোববার নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন। সিইসি বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় ইসি কাজ করবে না, জনগণের চাওয়া বুঝে কাজ করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, কমিশন এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার কথা ভাবছে। সিইসি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে।
9
ঢাকা: ৮ বছর পর তিন সংস্করণের সিরিজ খেলতে আজ মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশের টেস্ট দল। ঢাকা থেকে কাতারের দোহা হয়ে প্রায় ৯ ঘণ্টার লম্বা উড়াল শেষে মুমিনুল হকরা পৌঁছবেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। সেখান থেকে আরও প্রায় দেড় ঘণ্টা উড়োজাহাজে চড়ার পর তাঁরা পাবেন মূল গন্তব্য জিম্বাবুয়ের হারারের দেখা। সেখানে হোটেলেই কোয়ারেন্টিনে থাকবেন মুশফিকরা। ঢাকা ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের নানা মুহূর্তের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। আন্তর্জাতিক ক্রিকেটে সংগ্রাম করলেও ঢাকা প্রিমিয়ার লিগে ছন্দ ফিরে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। ভালো কিছু হবে এমন আশার কথা শুনিয়ে 'চিন্তিত' অধিনায়ক মুমিনুল হককে কি নির্ভার করার দায়িত্ব নিলেন দুই তরুণ তারকা? ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে আঙুলের চোটে পড়েছেন মুশফিকুর রহিম। সেই আক্রান্ত তর্জনী এখনো ব্যান্ডেজে মোড়ানো। তবে ফিজিও বায়জিদ ইসলাম খানের সঙ্গে মুশফিকের খুনসুটি যেন বলে দিচ্ছিল-তাঁকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। কদিন আগেও তাঁরা তিনজন ছিলেন প্রতিপক্ষ। ঢাকা প্রিমিয়ার লিগে একজন আরেকজনকে আউট করতে গলা ফাটিয়েছেন। 'এখন আমরা সতীর্থ'-মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান ও নাজমুল হাসান শান্তর আড্ডায় বুঝি উঠেছিল সেই কথা। মুমিনুল হকদের সঙ্গে যাচ্ছেন আরও একজন। তিনি আতহার আলী খান। কোভিডে আক্রান্ত হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে যেতে পারেননি এই ধারাভাষ্যকার। 'নতুন যাত্রার' আগে তাই কি আতহার ছবি তুললেন টেস্টে নতুন শুরুর অপেক্ষায় থাকা মাহমুদউল্লাহর সঙ্গেই। অনেকদিন পর তিন সংস্করণেই সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। ছবি দেখে মনে হতে পারে-এই উইকেটকিপার ব্যাটসম্যানকে বিমানবন্দরে ইমিগ্রেশনের কাজে হয়তো সহযোগিতা করছিলেন জাতীয় দলে নিয়মিত খেলা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম-বাংলাদেশ দলের পেস ব্যাটারির একাংশ! ছবি তোলার সময় আরেক পেসার আবু জায়েদ রাহির না থাকার অভাব পূরণে যেন ফ্রেমে দাঁড়িয়ে গেলেন ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান।
12
৬৪ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে গ্যারেথ বেলের ওয়েলস! যে সুযোগ ওয়েলস আজ পেয়েছে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে। কাতার বিশ্বকাপে গ্যারেথ বেলরা খেলবেন ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র-ইরানকে নিয়ে গড়া 'বি' গ্রুপে। অন্যদিকে রাশিয়ার আগ্রাসনের শিকার ইউক্রেনেরবিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গেল আত্মঘাতী গোলে। তাদের হারিয়ে কাতারের টিকেট পেল ওয়েলস। ঘুচল তাদের প্রায় সাড়ে ছয় দশকের অপেক্ষা। ১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার হাতছানি ছিল ইউক্রেইনের সামনেও। পূরণ হলো না তাদের আশা। ২০০৬ সালের আসরে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল দলটি। স্বপ্নপূরন হয়নি ইউক্রেনের। তবে ম্যাচ শেষে হাততালি দিয়ে অভিনন্দন জানাতে ভুলে যাননি আন্দ্রিই ইয়ারমোলেঙ্কো-ওলেকসান্দর জিনচেঙ্কোরা। বিডি প্রতিদিন/নাজমুল
12
মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দুই কিশোরীকে দুইদিন আটকে রেখে পাশবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুই পরিবারকে মামলা না করা ও মীমাংসার নামে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও ডাসার থানার এক এসআই এর বিরুদ্ধে। অন্যদিকে এ ঘটনায় পুলিশ সুপারের হস্তক্ষেপে শুক্রবার গভীর রাতে ৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে কিশোরীদের ফ্ল্যাট থেকে উদ্ধার করে। এসময় পালিয়ে যায় শাকিব, নয়ন, রবিউল, হৃদয়, আলআমিন ও তার বন্ধুরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, এ ঘটনা মীমাংসা করার কথা বলে ডাসার থানার এসআই দেলায়ার ও বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিন মোল্লা অভিযুক্তদের পরিবারের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করে। এছাড়া দুই কিশোরীর পরিবারকে মামলা না করা ও বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। পরে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিষয়টি জেনে শুক্রবার বিকালে ঘটনাস্থালে গেলে মীমাংসার কথা অস্বীকার করেন ওই এসআই ও আওয়ামী লীগ নেতা মতিন মোল্লা। ধর্ষণের শিকার এক কিশোরীর মা বলেন, আমরা গরীব মানুষ, তাই আমাদের পক্ষে কেউ নেই। আমার মেয়ে ও আরেক মেয়ে বুধবার স্কুলে যায়। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার রাতে শুনি স্থানীয়রা আমার মেয়েসহ আরেক মেয়েকে এক ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে। এখানকার মাতুব্বররা সালিশ মীমাংসা করে দেয়ার কথা বলে আমাদের মামলা করতে দেয়নি। বিষয়টি কাউকে না জানানোর জন্যও হুমকি দিয়েছে এবং মেয়েকে কয়েক দিন লুকিয়ে রাখতে বলেছে। তাই মেয়েকে ওর মামা বাড়ি পাঠিয়ে দিয়েছি। অপর কিশোরীর মা ভীতকণ্ঠে বলেন, 'আমরা গরীব মানুষ আপনাদের কাছে কিছু বললে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিবে।' স্থানীয় বাসিন্দা সেলিম মেম্বার বলেন, 'আমরা ঘটনাটি টের পেয়ে দুই কিশোরীকে উদ্ধার করি। এসময় ওই ফ্লাট থেকে ৭/৮ জন পালিয়ে যায়। আমরা ধারনা করছি বখাটেরা ওই মেয়েদের ইজ্জত হরন করছে।' নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, দেলোয়ার দারোগা এবং মতিন মোল্লা বিষয়টি মীমাংসা করে দেওয়ার নাম করে তিন লক্ষ টাকা নিয়েছে বলে আমরা শুনেছি। এ কারণেই নাকি মামলা হয়নি। তবে এ ব্যপারে ফ্ল্যাট মালিক মাহবুব সরদারের ফ্ল্যাটে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। ঘটনার পরে তারা ওই ফ্ল্যাটে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে। এদিকে সালিস মীমাংসা করে দেয়ার কথা অস্বীকার করেছের সাবেক চেয়ারম্যান মতিন মোল্লা। তিনি বলেন, মেয়ে পক্ষের লোকজন বৃহস্পতিবার রাত একটার দিকে আমার কাছে এসেছিল। তবে আমি টাকাও নেইনি মীমাংসাও করিনি। টাকা নিয়ে সালিশ মীমাংসার ব্যাপারে ডাসার থানার এসআই দেলোয়ারের কাছ জানতে চাইলে তিনি বলেন, 'আপনারা তো নেগিটিভ কথাই ভালো শোনেন। শুনলে তো কিছু করার নাই। তবে আপনারা আরো তদন্ত করে দেখুন।' অন্যদিকে এ ঘটনায় পুলিশ সুপারের হস্তক্ষেপে শুক্রবার গভীর রাতে ৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। মামলায় ধর্ষণের কথা উল্লেখ রয়েছে। এব্যাপারে মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার বলেন, এই ঘটনা সালিশযোগ্য নয়। অবশ্যই মামলা হবে। যদি কোন পুলিশ সদস্যের কোন অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ মেলে, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিডি প্রতিদিন/হিমেল
6
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ১২ নম্বর সাক্ষী সেনা সার্জেন্ট আইয়ুব আলীর জবানবন্দি দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ মামলার তৃতীয় দফার সাক্ষ্যগ্রহণের শেষ দিনের কার্যক্রম শুরু করা হয়। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওসি প্রদীপ কুমার দাশসহ মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, আজ ১২ নম্বর সাক্ষী সেনা কর্মকর্তা সার্জেন্ট আইয়ুব আলীকে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ ছাড়া কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমানকেও আদালতে সাক্ষীর জন্য উপস্থিত রাখা হয়েছে।এর আগে গত ২৩ থেকে ২৫ আগস্ট টানা তিন দিন মামলার প্রথম দফায় ১ নম্বর সাক্ষী ও বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস এবং ২ নম্বর সাক্ষী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ হয়। একইভাবে গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর টানা চার দিনে দ্বিতীয় দফায় চার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন শেষ করেন আদালত। গতকাল মঙ্গলবার পর্যন্ত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ ১২ নম্বর সাক্ষী দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।এ ঘটনার পর একই বছরের ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়ার (তদন্ত) সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।এরপর ওসি প্রদীপ দাশ ও পরিদর্শক লিয়াকতসহ সাত পুলিশ সদস্য আত্মসমর্পণ করেন।ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় একটি এবং রামু থানায় আরেকটি মামলা দায়ের করেন।গত বছরের ১৩ ডিসেম্বর র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের তৎকালীন দায়িত্বরত সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছেন।
6
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, হাতি-মানুষ দ্বন্দ্ব চিরতরে বন্ধ করা হবে। কোনো অবস্থায় হাতি মারা যাবে না। হাতি হত্যা একটি অপরাধ, সেখানে বিদ্যুতের লাইন দিয়ে হাতি মারা হচ্ছে। এটা ডাবল অপরাধ। হাতির খাবার আমরা মানুষরা বন্ধ করে দিয়েছি। যার কারণে হাতি লোকালয়ে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ টায় সাতকানিয়ার দেওদীঘি কে এম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনকল্পের মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এসময় হাতি দ্বারা ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় তিন কৃষককে ক্ষতিপূরন দেওয়া হয়। তিনি আরো বলেন, হাতি দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকার ক্ষতিপূরণ দিচ্ছে। হাতি মারলে বহির্বিশ্বে আমাদের সম্মানহানি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশেরও সম্মানহানী হচ্ছে। তাই সবাইকে সচেতন হতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ আসনের এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব, বাঁশখালী উপজেলার পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা, চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী।
6
পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপি এক সমাবেশের ডাক দেয়। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ওই সমাবেশে প্রবেশ করা নিয়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির দুই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সদস্য শামসুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল রাতে তাঁকে ওই মামলায় উপজেলা সদর থেকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী প্রথম আলোকে বলেন, শামসুল হকের বিরুদ্ধে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল তাঁকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
6
ব্র্যান্ড এবং মার্কেটিং পেশাজীবীদের কমিউনিটি 'ব্র্যান্ড প্রাক্টিসনার্স বাংলাদেশ'এর আয়োজনে এবং প্রথমআলো ডটকম এর সহায়তায় কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলোর প্রশিক্ষণ কক্ষে 'মার্কেট রিসার্চ টুলবক্স' ওয়ার্কশপ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপটি পরিচালনা করেন, মার্কেট রিসার্চার খন্দকার স্বনন শাহরিয়ার। তিনি বাজার গবেষণার বিভিন্ন দিক এবং বিভিন্ন উপায় নিয়ে এই ওয়ার্কশপটি পরিচালনা করেন। রিসার্চ থেকে প্রাপ্ত ফলাফল কীভাবে একটা ব্র্যান্ডের বা ক্যাম্পেইনের ওপর প্রভাব ফেলে তা উদাহরণসহ তিনি ব্যাখ্যা করেন। নিজে নিজে কীভাবে ছোট ছোট রিসার্চ করা যাবে সেটাও জানিয়েছেন তিনি। কিমেকার্স কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার স্বনন শাহরিয়ার প্রাণবন্ত কর্মশালার আয়োজন করেন। প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে অংশগ্রহণকারীদের নিজের ব্র্যান্ড পজিসনিং করতে বলেন তিনি। একটি গবেষণার ফলাফলও দেখিয়ে দেন। অনুষ্ঠানের শুরুতেই ভিশনারি স্পিকার হিসেবে বাজার গবেষণার প্রয়োজনীয়তা এবং ফলাফল নিয়ে কথা বলেন ইগলুর গ্রুপ সিইও এবং কর্পোরেট কোচের প্রতিষ্ঠাতা জি এম কামরুল হাসান। ব্র্যান্ড হতে হলে ফিল্ড মার্কেট ভিজিট করা এবং সিচুয়েসান বুঝতে পারা কেন দরকার তা বোঝান তিনি। পাশাপাশি সেলস নিয়ে কাজ করতে গেলে ' ' বাণী বাস্তবায়নের ওপরে জোর দেন। আকতার গ্রুপের হেড অফ ব্যান্ডস আশরাফুল ইনসান ইভান ইনসাইট স্পিকাররের বক্তব্যে বিশ্বের এবং দেশের বড় বড় ব্র্যান্ডের পেছনের গবেষণার ভিশনের কথা বলেন।বেঙ্গল সিমেন্টের হেড অফ ব্র্যান্ড মার্কেটিং কমিউনিকেশন রিসার্চ স্টোরিটেলার সিদ্দীকুর রহমান বাংলাদেশের বাজার গবেষণার ইতিহাস এবং দরকারি কিছু টুলস ও ফ্রি রিসোর্স নিয়ে আলোচনা করেন। প্রথমআলো ডটকমের হেড অফ বিজনেস জাবেদ সুলতান পিয়াস বলেন, 'প্রথম আলোর কাছ থেকে গুণগত মান বাড়াতে আমরা নানা ওয়ার্কশপ পেয়ে থাকি। মার্কেট রিসার্চ নিয়ে এই প্রোগ্রাম অংশগ্রহণকারীদের ভবিষ্যতে নানাভাবে সাহায্য করবে বলেই আমার বিশ্বাস।'অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসকেও স্বাগত জানিয়েছেন তিনি। ব্র্যান্ড প্রাক্টিসনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, 'প্রতিষ্ঠার শুরু থেকে ব্র্যান্ড প্রাক্টিসনার্স বাংলাদেশ ব্র্যান্ড মার্কেটিং পেশাজীবীদের সামগ্রিক উন্নতি, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ইনসাইট নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাজার গবেষণার মতো জরুরি বিষয় নিয়ে আমাদের এই আয়োজন।' তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এই ধরনের প্রোগাম আয়োজনের আশ্বাস দেন। ৬ ঘণ্টাব্যাপী প্রথম আলো ডটকম প্রেজেন্টস 'মার্কেট রিসার্চ টুলবক্স' ওয়ার্কশপে ৭২ জন ব্র্যান্ড, মার্কেটিং ক্ষেত্রের পেশাজীবী এবং উদ্যোক্তা অংশ নেন। এই ওয়ার্কশপের সহ আয়োজক হিসেবে ছিল বেঙ্গল সিমেন্ট এবং কিমেকার্স কনসাল্টিং, নলেজ পার্টনার হিসাবে এডস অফ বাংলাদেশ এবং ক্রিয়েটিভ পার্টনার হিসাবে বাযুকা কমিউনিকেশনস।
0
মহাসড়কে তিন চাকার গাড়ি নিষিদ্ধ হলেও চট্টগ্রামের পটিয়ায় মানা হচ্ছে না সেই নিয়ম। বিভিন্ন সময় পুলিশ নিষিদ্ধ এসব গাড়ি আটক করে মামলা দিলেও চালক ও মালিকরা জরিমানা দিয়ে সেগুলো পুনরায় রাস্তায় নামাচ্ছেন। ফলে প্রায় প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনা ঘটছে। অবশেষে তিন চাকার এসব যান নিয়ন্ত্রণে পটিয়ায় ব্যতিক্রমী অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ ৫টি সিএনজি আটক করে যাত্রী নামিয়ে দিয়ে সেগুলো পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। এদিকে সিএনজি আটক করে মামলা না দিয়ে খালে ফেলে গাড়ির ক্ষতিসাধন করায় মালিক ও চালকরা ক্ষোভ প্রকাশ করেছেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল যোগাযোগ মন্ত্রণালয় নিষিদ্ধ করলেও চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলায় তা মানছে না। তিন চাকার শত শত গাড়ি প্রতিদিন মহাসড়ক হয়ে চলাচল করছে। পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ মিজানুর রহমান মহাসড়কে সিএনজি চলাচল বন্ধে এবার ব্যতিক্রমী অভিযান শুরু করেছে। দুর্ঘটনা কমাতে মিজানুর রহমান নিষিদ্ধ গাড়ির বিরুদ্ধে মামলার পাশাপাশি আটক করে তা তাৎক্ষণিক খালে ও ডোবায় ফেলে দিচ্ছেন। গত ৭ দিনে প্রায় ত্রিশটি গাড়ি খালে ও ডোবায় ফেলে দেওয়া হয়েছে এবং অর্ধ শতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ মিজানুর রহমান বলেন, মহাসড়কে নিষিদ্ধ সিএনজি চলাচল কোনভাবে বন্ধ করা যাচ্ছে না। এসব গাড়ি বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সিএনজির বিরুদ্ধে মামলা দেওয়া ছাড়াও অতিরিক্ত লোডের কারণে বেশ কিছু গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
6
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে মালয়েশিয়ান জাহাজ 'নটিক্যাল আলিয়া'। মঙ্গলবার দুপুরে সরকারের কাছে বিতরণের জন্য এসব ত্রাণ হস্তান্তর করা হয়। বন্দরের সিসিটি টার্মিনালে এসব ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণের জন্য বন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব (মেরিটাইম ইউনিট) রিয়াল অ্যাডমিরাল (অব.) খুরশীদ আলম, মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতে মোহাম্মদ তায়ইব, চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাহাজটি গত সোমবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব (মেরিটাইম ইউনিট) রিয়াল অ্যাডমিরাল খুরশীদ আলম বলেন, 'দুই হাজার মেট্রিকটন ত্রাণ নিয়ে মালয়েশিয়ান ত্রাণবাহী জাহাজটি সোমবার নৌবাহিনীর স্কটের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। এ জাহাজের প্রায় এক হাজার ৫০০ মেট্রিক টন ত্রাণ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরণের জন্য বাংলাদেশে আনা হয়। বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক সংগঠন আইএমও এসব ত্রাণ বিতরণ করবে।' তিনি আরো বলেন,'বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরনার্থীদের সহায়তা দিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের অনেক সমস্যা রয়েছে। কিন্তু তারপরও সরকার তাদের ট্যাংরার চরে পুনর্বাসনের জন্য পদক্ষেপ নিচ্ছে।' অনুষ্ঠানে মালয়েশিয়ান সংসদ সদস্য ও প্রতিনিধি দলের প্রধান দাতুক সেরি পাংলিমা আবদুল আজিজ বিন আবদুর রহিম বলেন, 'বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহায়তা করা জন্য। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করে যাচ্ছে। এখন থেকে শুধু বাংলাদেশ নয় আমরাও আছি তাদের পাশে। বাংলাদেশ সরকারের রোহিঙ্গা শরনার্থীদের পুনর্বাসনে সহায়তা করবে মালয়শিয়া সরকার।' চট্টগ্রাম বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার সারোয়ার জাহানের সভাপতিত্বে ও কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মালয়েশিয়ান রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতে মোহাম্মদ তায়ইব, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসাইন, আইএমওর মানব সম্পদ ব্যবস্থাপক রিয়াদ রামাহি, রেড ক্রিসেন্ট বাংলাদেশের সেক্রেটারি জেনারেল বিএ মাহরুরাল হক। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনসহ অন্য কর্মকর্তারা। জানা যায়, গত সোমবার দুপুরে কক্সবাজার উপকূল থেকে সোনাদিয়া দ্বীপ হয়ে এটি চট্টগ্রাম বন্দরের সিসিটি টার্মিনালে নোঙর করে। বন্দরে খালাসের পর দেড়শ ট্রাকে এ ত্রাণ কক্সবাজারে নিয়ে যাওয়া হবে। প্রতিটি ট্রাকে ১০ টন করে ত্রাণ নিয়ে যাওয়া হবে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তারা। টেকনাফের সাড়ে পাঁচ হাজার পরিবার ও উখিয়ার সাড়ে নয় হাজার পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হবে। গত ৩ ফেব্রুয়ারি ১৪ টিইইউএস কনটেইনার নিয়ে মালয়েশিয়া থেকে রওনা দেয় ত্রাণবোঝাই এই জাহাজ।
6
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াঈদুল ফিতরের দিন বুধবার স্বজনদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় কাটিয়েছেন। খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান,সাতজন আত্মীয় রান্না করা খাবার, নতুন পোশাক ও ফুল নিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬২১ নম্বর কেবিনে যান। খবর ইউএনবির খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। তবে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে গত ১ এপ্রিল থেকে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন। বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করা স্বজনরা হলেন-বোন সেলিনা ইসলাম, সেলিনার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, ভাই শামীম এস্কান্দারের ছেলে অভীক এস্কান্দার, ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের মেয়ে তামান্না হক, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা জামান বিন্দু ও আরাফাত রহমান কোকোর শাশুড়ি মোখরেমা খাতুন। শামসুদ্দিন দিদার জানান, স্বজনরা খালেদা জিয়ার জন্য পোলাও, মুরুগির রোস্ট, রেজালা, বিভিন্ন মাছের তরকারি, দুধ-সেমাই, মিষ্টি, দুধ ও ফল নিয়ে যান। তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ এবং সময় কাটিয়ে বেলা ২টা ৫০ মিনিটে কেবিন থেকে বেরিয়ে আসেন বলে জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বজন জানান, তারা বিএনপি চেয়ারপারসনকে গোলাপের তোড়া উপহার দিয়ে ঈদ মোবারক জানিয়েছেন। তিনি আরও জানান, ঈদের দিন অসুস্থ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কারাগারে দেখা করে তারা আপ্লুত হয়ে পড়েন। তার (খালেদা) জন্য আনা খাবার তিনি গ্রহণ করেছেন। এদিকে ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গেবিএনপির সিনিয়র নেতাদেরদেখা করতে না দিয়ে কারা কর্তৃপক্ষ কারাবিধি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন দলটিরমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, বিএনপির সিনিয়র নেতারা ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারা কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইলেও তাদের তা দেয়া হয়নি। এ নিয়ে টানা তিন ঈদ কারাগারে কাটালেন খালেদা জিয়া। গত বছরের দুই ঈদে তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তারও আগে ২০০৭ সালে ১/১১ সরকারের আমলে গ্রেফতার হয়ে দুটি ঈদ কারাগারে কাটাতে হয়েছিল বিএনপি চেয়ারপারসনকে।
9
বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি ফকিরাপুল হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে ঢাকা মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ৩০ ডিসেম্বর ভোটের আগের দিন পুলিশ দিয়ে জনগণের ভোট লুট করিয়ে এখন তাদের পদক দেওয়া হচ্ছে। জাতি, জনগণ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সঙ্গে এটি শ্রেষ্ঠ তামাশা। আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে দাবি করে রিজভী বলেন, দেশ এখন আদিম অন্ধকারে নিমজ্জিত। চারদিকে ভীতি ও শঙ্কা আসন গেড়ে বসেছে। তিনি বলেন, দেশকে হাতের কব্জায় নিতেই মহাভোট ডাকাতির নির্বাচন করা হয়েছে। সে জন্য খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ভোটের কয়েক মাস আগে মিথ্যা মামলায় আটক করে কারাগারে রাখা হয়েছে।
9
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নকল পণ্য বিক্রয়ের প্রবণতা একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন জরুরি। বিভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক অব্যাহত অভিযান পরিচালনার সঙ্গে সঙ্গে কমিউনিটি ইনভলভমেন্ট তথা সকলের সচেতনতা ও সহযোগিতা বৃদ্ধি প্রয়োজন। এক্ষেত্রে, সমকালের 'নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না' প্রচারাভিযানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্পিকার শনিবার (৩ এপ্রিল) দৈনিক সমকালের উদ্যোগে 'নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না' শীর্ষক প্রচারাভিযানের দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় 'নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না' প্রচারাভিযানটির দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন স্পিকার। স্পিকার বলেন, নকল পণ্য প্রতিরোধে সঠিক মানসম্পন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাগণকে সঠিক মূল্য পরিশোধের মানসিকতা ধারণ করতে হবে। স্বল্পমূল্যে ক্রয় করতে গিয়ে ক্রেতাগণ যেন ভ্রান্তি ও নকল পণ্যের শিকার না হন সেদিকে সচেতন হতে হবে। সামাজিক আন্দোলন ও সচেতনতা তৈরিতে জনসাধারণকে সম্পৃক্ত করা জরুরি। এক্ষেত্রে, সংসদ সদস্যগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সরকার, বিভিন্ন অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খাদ্যে ভেজালসহ বিভিন্ন প্রকার নকল পণ্য প্রতিরোধে অবিরাম কাজ করে চলেছে। এসকল উদ্যোগকে সমন্বিত করে জনসাধারণের অধিকতর কল্যাণ নিশ্চিত করতে হবে। মনিটরিং প্রক্রিয়াটি অবিরামভাবে কার্যকর রাখতে হবে। এর মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। দৈনিক সমকালের সম্পাদক মুস্তাফিজ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশ পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রিজওয়ান রহমান, বিএসটিআইয়ের পরিচালক তাহের জামিল, কনজিউমার এসোসিয়েশন অফ বাংলাদেশের সহসভাপতি এস এম নাজির হোসেন, ইউনিলিভার বাংলাদেশের পরিচালক রাশেদুল কাইয়ুম প্রমুখ মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
6
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, আজ সকাল ৯টায় বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।রোজিনা বেগম জানান, ভেতরে প্রচন্ড ধোঁয়ার কারণে আমাদের কর্মীদের আগুন নেভাতে প্রচুর বেগ পেতে হচ্ছে। ফায়ারের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছে দ্রুত আগুন নেভানোর জন্য। তিনি বলেন,এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভেতরে কেউ আটকে আছে কি না সেতথ্যও কেউ নিশ্চিত করেনি।ফায়ার সার্ভিস সদস্যরা বলছে, ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির কার্যালয়। তৃতীয় তলায় বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরি করা হয়, এখানেই আগুন লেগেছে।
6
ঝিনাইদহে হঠাৎ তীব্র বাতাস ও ঝড়ে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে শত শত কলাগাছসহ অন্যান্য ফসল ভেঙে মাটির সাথে মিশে গেছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। শুক্রবার সকালে ৬টি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ পরিদর্শন করে ঝড়ের এই তাণ্ডব লক্ষ করা যায়। জানা যায়, বৃহস্পতিবার রাতে ব্যাপক ঝড় বৃষ্টি বয়ে যায়। এতে করে আশপাশের কয়েকটি অঞ্চলজুড়ে বাতাসের তীব্র গতিবেগের কারণে মাঠের কলাগাছ রাতেই দুমড়েমুচড়ে যায়। এছাড়াও বেশ কিছু টিনচালের ঘর ও দোকানের চাল উড়ে গেছে। অন্যদিকে বিভিন্ন বাগানের মেহগনি গাছ ও গম মাটিতে পরে থাকতে দেখা যায়। তিনি আরও জানান, ধারদেনা করে অনেকে এসব ফসলের আবাদ শুরু করেছিল। এ ঘটনায় বর্তমানে অনেক কৃষকের মাথায় হাত। প্রশাসন যদি আমাদের কিছু সহায়তা প্রদান করতো, তাহলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী জানান, ইতিমধ্যে আমরা খোঁজখবর নিতে শুরু করেছি। আর আমাদের কাছে তো সবসময় সাহায্য সহযোগিতা করার মতো অর্থ থাকে না। তাই ক্ষতিগ্রস্তদের নামের তালিকা পেলে আমরা ওপর মহলকে অবগত করবো। বিডি প্রতিদিন/এমআই
6
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনাভাইরাসের টিকা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আনলে ব্যয় বাড়বে। এর পরিবর্তে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আনলে ব্যয় কম হতো। এই অপব্যয় করার অধিকার সরকারের নেই। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য খাতে নৈরাজ্য-দুর্নীতি ও ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি এ কর্মসূচির আয়োজন করে। তবে পুলিশের বাধায় সমাবেশ সংক্ষিপ্ত করা হয়। জাফরুল্লাহ বলেন, 'দ্রব্যমূল্য লাগামহীন বেড়েছে। আজ দরিদ্র মানুষ কেবল লবণ দিয়ে ভাত খাচ্ছে। এই দায়িত্ব কার?' তিনি বলেন, সরকার জাতীয় ওষুধনীতি মানলে ১৫ দিনের মধ্যে ওষুধের দাম অর্ধেক কমে যাবে। ইসলামি আলেম-ওলামাদের উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'অযথা বিতর্কে জড়াবেন না। দ্রব্যমূল্য বেড়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না। তার জন্য আন্দোলনে আসেন।' তিনি বলেন, চারদিকে যে নৈরাজ্য, এই নৈরাজ্য থেকে দৃষ্টি সরানোর জন্য সরকারই আলেমদের বিপথে চালিত করছে। ডিএমপি থেকে হঠাৎ সভা, সমাবেশ বন্ধের নির্দেশ জারির সমালোচনা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাস্টি। তিনি বলেন, 'পুলিশ সরকারের খাদেম নয়, জনগণের খাদেম। পুলিশের প্রতি আমার আবেদন, সরকারের অন্যায় আচরণের কথা আপনারা শুনবেন না।' অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার ও লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।
9
বরিশালে এক সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতারা বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পকেট ভরতেই গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে বর্তমান সরকার জনগণের পকেট কাটছে। দেশে গণবিরোধী তৎপরতা চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ভোজ্যতেল-চাল-ডাল-সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ বুধবার সকালে এই সমাবেশ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংহতি আন্দোলন বরিশালে এই কর্মসূচির আয়োজন করে। সেখানে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করেন। গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সাকিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সদস্যসচিব আরিফুর রহমান, বরিশাল সদর উপজেলা সদস্যসচিব ইয়াসমিন সুলতানা, কড়াপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক নুরজাহান বেগম, ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সভাপতি জাবের মোহাম্মদ, সহসভাপতি হাসিব আহমেদ, ছাত্র ফেডারেশনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির প্রমুখ। বক্তারা বলেন, সরকারের মন্ত্রীরাও এখন কিছুটা নমনীয় সুরে স্বীকার করছেন যে জিনিসপত্রের দাম বেসামাল। তাঁরা সামাল দিতে পারছেন না সিন্ডিকেটের দৌরাত্ম্য। এই সিন্ডিকেট কারা? এই সরকারই গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব করেছে। গ্যাস যে দামে বিক্রি হয়, তাতে লোকসান হয় না। গ্যাস দিয়ে উৎপাদিত বিদ্যুতেও কোনো লোকসান হয় না। তবু দাম বাড়াতে হচ্ছে। তার কারণ, নিজেদের পোষ্য কিছু লোককে ব্যবসা দেওয়ার নামে তারা তেলভিত্তিক কুইকরেন্টাল প্রকল্পগুলো বানিয়েছিল। সেগুলোর মাধ্যমে তাদের পকেট ভরানো হচ্ছে। বক্তারা বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে বেশি দামে সব দ্রব্য বিক্রি করা হচ্ছে। গতকাল বরিশালে সয়াবিন তেল প্রতি লিটার ২০০ টাকা বিক্রি হয়েছে। তেলের দাম বাড়ার সম্ভাবনা অনুমান করেই বিক্রেতারা মজুত শুরু করেছেন। বাজার মনিটরিংয়ে সরকার-প্রশাসনের কোনো জোরালো তৎপরতা নেই। কারণ, যাঁরা দাম বাড়ান, তাঁরা সরকারেরই লোক। জনবিচ্ছিন্ন হলে সরকারের রূপ এমনই হয়।
6
প্রায় ৩৫০ বছরের পুরোনো দুটো তৈলচিত্র, শৈল্পিক বিবেচনায় যা অত্যন্ত মূল্যবান। জাদুঘর কিংবা আর্ট গ্যালারির শোভা বাড়ানোর কথা এসব শিল্পকর্মের। এমনকি পুরোনো ও দামি জিনিসের নিলাম ঘরগুলো পেলে লুফে নেবে। লাখো ডলারে বিক্রি করবে শৌখিন শিল্প সংগ্রাহকদের কাছে। অথচ ১৭ শতকের এমনই দুটো মূল্যবান শিল্পকর্মের হদিস কিনা মিলল পথের ধারের ডাস্টবিনে! অবাক করা এই ঘটনা ঘটেছে জার্মানিতে। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে জার্মানির ব্যাভেরিয়া রাজ্যের এক ব্যক্তি মোটরগাড়ির ওয়ার্কশপের নিকটস্থ পথের ধারের ডাস্টবিনে দুটো শিল্পকর্ম কুড়িয়ে পান। বড় আকারের ফ্রেমে পুরোনো আমলের দুটো তৈলচিত্র বাঁধাই করা ছিল। কুড়িয়ে এনে শিল্পকর্ম দুটো কোলন শহরের পুলিশের কাছে জমা দেন তিনি। ঘটনাটি নিয়ে তদন্তে নামে জার্মান পুলিশ। তৈলচিত্র দুটো বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়। এরপরই চোখ কপালে ওঠে পুলিশ সদস্যদের। বিশেষজ্ঞরা জানান, দুটো তৈলচিত্রই ১৭ শতকের। প্রায় ৩৫০ বছরের পুরোনো এই দুটো শিল্পকর্ম রেপ্লিকা নয়, আসল। তাই দামও বেশ চড়া। জার্মানির পুলিশ জানায়, দুটো তৈলচিত্রের একটিতে লাল রঙের টুপি পরা এক বালকের মুখ আঁকা রয়েছে। ডাচ চিত্রকর স্যামুয়েল ভন হুগস্ট্রাটেনের আঁকা ছবি এটি। তিনি ১৬২৭ সালে নেদারল্যান্ডসে জন্ম নেন। সেখানেই ১৬৭৮ সালে মৃত্যু হয় তাঁর। তবে তিনি শিল্পকর্মটি কবে এঁকেছিলেন, তা জানা যায়নি। ২০১৯ সালে লন্ডনের একটি নিলামে স্যামুয়েলের একটি শিল্পকর্মের দাম উঠেছিল ৬৯ হাজার ডলার। ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া অন্য একটি তৈলচিত্র ইতালিয়ান চিত্রকর পিয়েত্রো বেল্লোত্তির আঁকা। ১৬২৫ সালে জন্ম নেওয়া পিয়েত্রো বেল্লোত্তি ১৭০০ সালে ইতালিতে মারা যান। প্রায় ৩৫০ বছরের পুরোনো আসল ও মূল্যবান ওই দুটি শিল্পকর্ম পথের ধারের ডাস্টবিনে কীভাবে এল? কে বা কারা ফেলে গেল? মূল্যবান হওয়ার পরও কেন ফেলে দেওয়া হলো? প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ এসব প্রশ্নের উত্তর খুঁজে পায়নি জার্মানির পুলিশ। এমনকি এখন পর্যন্ত কেউ দামি শিল্পকর্ম দুটির মালিকানাও দাবি করেনি। এখন শিল্পকর্ম দুটো সম্পর্কে তথ্য জানতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ। এ বিষয়ে কেউ কোনো তথ্য জানলে, তা পুলিশকে জানাতে বলা হয়েছে।
3
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।এপির প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি নাগরিক এবং সমস্যায় থাকা আফগানদের আফগানিস্তান ছাড়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্য রেখেই হবে এই বৈঠক। তবে তালেবান নেতৃত্বের সঙ্গে বৈঠক করা মানেই তালিবানি রাজকে স্বীকৃতি দেওয়া নয়, সে কথাও স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুপপাত্র বলেছেন, নারীসহ আফগানদের অধিকার নিশ্চিত করার ব্যাপারে আমরা তালেবানকে সতর্ক করব। চাপ সৃষ্টি করব।'যদিও এ বৈঠকে দুই পক্ষের কারা হাজির থাকবেন সে ব্যাপারে কিছু জানাননি ওই মুখপাত্র।
3
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামের দুই সাংসদকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সাংসদেরা হলেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের আছলাম হোসেন সওদাগর ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের এম এ মতিন।গতকাল বৃহস্পতিবার ইসি উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি নির্দেশ এই দুই সাংসদের কাছে পাঠানো হয়। আজ শুক্রবার ওই চিঠি গণমাধ্যমকর্মীদের সরবরাহ করা হয়। চিঠিতে তাঁদের বিরুদ্ধে উপজেলা নির্বাচনের বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।পৃথক ওই দুই চিঠিতে উল্লেখ করা হয়, 'আপনার (সংশ্লিষ্ট সাংসদ) বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে জনৈক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার অভিযোগ পাওয়া গেছে।' কুড়িগ্রামের ৯ উপজেলার মধ্যে ৮টিতে ১০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা জটিলতায় ফুলবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত করেছে জেলা প্রশাসন।নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন। তবে নির্বাচনের পর নিজ এলাকায় অবস্থান করতে পারবেন।এ প্রসঙ্গে কুড়িগ্রাম-১ আসনের সাংসদ আছলাম হোসেন সওদাগর প্রথম আলোকে জানান, 'আমি এলাকায় যাইনি। জানি না কী কারণে নির্বাচন কমিশন এ নির্দেশ দিলেন। আমি ভাগনের বিয়েতে কুড়িগ্রামে এসেছিলাম। আজ বিয়েতে অংশ না নিয়েই ঢাকায় চলে যাচ্ছি।'কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এম এ মতিন বলেন, 'নারী দিবসের কর্মসূচিতে অংশ নিতে গতকাল এসেছিলাম। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। নির্দেশ পাওয়ার পর গত রাতে চলে এসেছি আসনের বাইরে কুড়িগ্রাম শহরে।'
9
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ পেতে অনেকেই লবিং-গ্রুপিং চালিয়ে যাচ্ছেন। তবে মাঠের আন্দোলন সংগ্রামে কর্মীদের সাথে কাজ করতে গিয়ে মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন, এমন ত্যাগী নেতাদের নেতৃত্বের দায়িত্ব দিতে দলের শীর্ষ নেতাদের নিকট দাবি জানিয়েছেন দলের তৃণমূল। আগামী ৯ ডিসেম্বর জেলার চান্দিনা মহিলা কলেজ মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান অতিথি দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এতে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাড. আবদুল মতিন খসরু এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। পদ পেতে সম্ভাব্য প্রার্থীরা জোর লবিং-গ্রুপিং চালিয়ে যাচ্ছেন দলের হাই-কমান্ডের নিকট। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন ৪ জন। এরা হলেন সভাপতি প্রার্থী বর্তমান কমিটিসহ তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ম. রুহুল আমিন। অপরদিকে, সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার এবং বর্তমান কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ। দলীয় সূত্র জানায়, সম্মেলনকে সফল করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি। এবারের সম্মেলনে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের গুরুত্বপূর্ণ পদে আনার দাবি তৃণমূলের। সাধারণ সম্পাদক প্রার্থী রোশন আলী মাষ্টার জানান, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কিছুই অবগত আছেন, তাই আশা করি ভবিষ্যতে দলের জন্য কাজ করে কর্মীদের পাশে থাকতে নেত্রী সুযোগ করে দেবেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক বলেন, বিগত সময়ে দলের জন্য যাদের ত্যাগ রয়েছে, নির্যাতিত হতে হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছেঅ তাদের খবর নেত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবগত আছেন। তাই যোগ্যদের হাতে নেতৃত্ব আসলে দল ও কর্মীরা ভাল থাকবে। অপরদিকে, দলের বর্তমান সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার জানান, গত ২৭ বছর যাবৎ দলের জন্য কাজ করছি, কর্মীদের দুঃসময়ে পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাই আশা করি নেত্রী আমাকে হতাশ করবেন না। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ম. রুহুল আমিন জানান, সময় মতো উপজেলা ও ইউনিয়ন সম্মেলন শেষ করতে না পারায় কেন্দ্রের নির্দেশে জেলার সম্মেলন আগে করা হচ্ছে, দলের জন্য যোগ্য ও ত্যাগীরা দলের গুরুত্বপূর্ণ পদে আসবে বলে আশা করি। বিডি-প্রতিদিন/শফিক
6
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর উপলক্ষে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। বুধবার (৩০ ডিসেম্বর) মিছিলটি পুরানা পল্টন মোড় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার সময় মৎস্য ভবন এলাকায় পুলিশের বাধাপ্রাপ্ত হয়। পরে শাহবাগে গিয়ে আবারও বাধা পেয়ে সেখানে দ্বিতীয়বার সমাবেশ করেন বাম জোটের নেতারা। সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, আমরা বলতে চাই, যেই সরকার ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত, সেই সরকার জনগণের উন্নয়ন করতে পারে না। এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা মধ্যবর্তী সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে তার নিজের সরকার পছন্দ করার সুযোগ দিতে হবে। মিছিলে পুলিশের বাধার নিন্দা জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এই সরকার ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের কথা বলে যেভাবে ২৯ ডিসেম্বর মধ্যরাতে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে এবং তাদের দলীয় নেতা গু-াকর্মীদের কাজে লাগিয়ে, যেভাবে প্রত্যেকটি ভোটকেন্দ্র দখল করেছিল এবং যে পরিমাণ ভোট আছে তার চেয়েও বেশি পরিমাণে ব্যালটে সিল মেরে তারাই বাক্স ভর্তি করেছিল। তার মধ্য দিয়ে দেশের ১৮ কোটি নাগরিককে অপমান করা হয়েছে। এই স্বাধীনতার ৫০ বছরের প্রাক্বালে দাঁড়িয়ে আমরা বলছি, বাংলাদেশের জনগণকে এইভাবে অপমান আর কেউ কোনোদিন করতে পারেনি।' বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভোট ডাকাতির নির্বাচনের আয়োজক 'নির্বাচন কমিশন'কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যদি ব্যর্থ নির্বাচন কমিশন স্বেচ্ছায় পদত্যাগ না করে, তবে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানবো, তিনি যেন সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে এই ভোট ডাকাতের অংশীদার 'নির্বাচন কমিশনকে বরখাস্ত করেন।
6
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের জায়গা দখল করতে মাঠভর্তি কলাগাছ রোপণের অভিযোগ পাওয়া গেছে। আবার সেই গাছ রক্ষার জন্য মাঠের চারপাশ ঘিরে বেড়া দেওয়া হয়েছে। এমন ঘটনা ঘটেছে উপজেলার গোপালপুর ইউনিয়নের পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়ে।বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যাতে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার করতে পারে, সেই কারণে মাঠটি উন্মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।গোপালপুর পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বাড়ৈ বলেন, ১৯৫৮ সালে গোপালপুর গ্রামে পঞ্চপল্লী উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিদ্যালয়ের মাঠে কেউ কোনো সম্পত্তি দাবি করেনি। কিন্তু ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন তাঁরা দেখতে পান বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কলাগাছসহ বিভিন্ন ধরনের গাছ লাগানো।তখন খোঁজ নিয়ে জানতে পারেন, স্থানীয় উপেন্দ্রনাথ টিকাদার রাতের আঁধারে লোকজন নিয়ে স্কুল মাঠে গাছ লাগিয়েছেন। তিনবার সরকারিভাবে স্কুল মাঠে বালি ভরা হলেও তখনো উপেন্দ্রনাথ টিকাদার বাধা দেননি। এমনকি বালু ভরাট কমিটিতেও তিনি ছিলেন।তাপস কুমার বাড়ৈ আরও বলেন, 'এই বিদ্যালয়ের মাঠটি উপজেলার সবচেয়ে বড় মাঠ। এখানে বিভিন্ন সময়ে ফুটবলসহ গ্রীষ্মকালীন খেলা অনুষ্ঠিত হয়। উপেন্দ্রনাথ মাঠের একটি অংশ তাঁর পৈতৃক সম্পত্তি বলে দাবি করছেন, মূলত সেই অংশটি বিদ্যালয়ের নামে রেকর্ড রয়েছে। এই বিদ্যালয়ে উপেন্দ্রনাথ টিকাদারের ছেলে গণেশ টিকাদারও দপ্তরি পদে চাকরি করছেন। তারপরও উপেন্দ্রনাথ এমন কাজ কেন করল বুঝতে পারছি না।'বিষয়টি উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। বিদ্যালয়ের মাঠে গাছ লাগানোর কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না, এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দেশবন্ধু বিশ্বাস বলেন, ১৯৯০ সাল থেকে বিদ্যালয়ের মাঠটি কর্তৃপক্ষ ব্যবহার করছে। এত বছরে মাঠটি কারও পৈতৃক সম্পত্তি বলে দাবি করেনি কেউ। কিন্তু উপেন্দ্রনাথ টিকাদার এখন তাঁর পৈতৃক সম্পত্তি বলে দাবি করছেন। সেই সম্পত্তি দখলের জন্য রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠে বিভিন্ন প্রকার গাছ লাগিয়েছেন। এতে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। তাই বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী প্রাপ্তি বিশ্বাস, দশম শ্রেণির শিক্ষার্থী মিষ্টি বাইন, নয়ন কবিরাজ, সুমন সিকদারসহ কয়েকজন বলে, ১৮ মাস পর বিদ্যালয় খুলেছে। বন্ধের আগে স্কুলের মাঠে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করেছে। কিন্তু স্কুল খোলার পরে তারা দেখে, তাদের মাঠে কে বা কারা কলাগাছ লাগিয়ে খেলাধুলার পরিবেশ নষ্ট করে দিয়েছে। তাদের উচ্চবিদ্যালয় ও পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলার জন্য এটিই একমাত্র মাঠ। তাই মাঠটি উন্মুক্ত করে তাদের খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দেওয়ার দাবি করে এসব শিক্ষার্থীরা।অভিযুক্ত উপেন্দ্রনাথ টিকাদার বলেন, দলিলের বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে অনেকবার কথা বলেছেন, কিন্তু তিনি তাঁকে দলিল দেখাননি। আর তাঁর অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় জমি উদ্ধার করতে বারবার চেষ্টা করলেও স্থানীয় লোকজন তাঁর পক্ষে থাকেননি। এখন তাঁর পক্ষের লোকজন আছে, তাই জায়গা দখল করতে গাছ লাগিয়েছেন। বিদ্যালয়ের মাঠটি তাঁর পৈতৃক সম্পত্তি। স্কুলের নামে কীভাবে রেকর্ড হলো তা তাঁর জানা নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠে গাছ লাগানোর বিষয়টি খুবই দুঃখজনক। পঞ্চপল্লী উচ্চবিদ্যালয় টুঙ্গিপাড়ার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কিছুদিন আগেও প্রধানমন্ত্রীর বরাদ্দ দিয়ে বিদ্যালয়ের মাঠটি ভরাট করা হয়েছে। তখনো কোনো ব্যক্তি বাধা দেননি। কিন্তু মাঠ ভরাট হাওয়ার পর হঠাৎ করে গাছ লাগিয়ে দিয়েছে।প্রধান শিক্ষকের মাধ্যমে জানতে পেরে গত বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। পরে মাঠটি বিদ্যালয়ের নামে নথিভুক্ত বলে নিশ্চিত হন। মৌখিকভাবে উপেন্দ্রনাথ টিকাদারকে মাঠ থেকে গাছগুলো তুলে নিতে বলা হয়েছে। এরপরও তিনি না মানলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
6
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কর্পোরেট ফুটবলের (ফিফকো) ভাইস প্রেসিডেন্ট, স্ট্রেটেজিক ডেভলপম্যান্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরানুর রহমান। তিনি কর্পোরেট ফুটবলের সব থেকে সফল ফুটবল খেলোয়াড়, ২০০ ম্যাচে ৩৮০ টি গোল করেছেন তিনি। বাংলাদেশের সবচেয়ে সফল ফুটবল দল 'বানদো'-এর অধিনায়ক এবং কর্পোরেট ফুটবলের একজন সফল সংগঠক, যিনি একাধারে লায়লা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বিজিএমইএ-এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কর্পোরেট ফুটবল (ফিফকো) হল সারা বিশ্বের কর্পোরেট ফুটবলের পরিচালনা পর্ষদ, এর সদর দপ্তর কানাডার মন্ট্রিলে । ইমরানুর রহমান বলেন,'আমি বানদো ফুটবল দলের সকল খেলোয়াড় ও সমর্থকদের কৃতজ্ঞতা জানাই যারা আমার বড় স্বপ্ন দেখার পেছনে উত্সাহ জুগিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ফিফকো এর প্রেসিডেন্ট আলবার্ট জিবলি কে যিনি এই সম্মানজনক প্রাপ্তিতে আমার উপর বিশ্বাস রেখেছেন। সবশেষে যার কথা বলতেই হয়, আমার শক্তি, যিনি আমার ফুটবলের উপর সবসময় আস্থা রাখেন, আমার সহধর্মিনী সামিরা আলম। আমার বিশ্বাস যে আমি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে পারবো।' বিডি প্রতিদিন/নাজমুল
12
আগামী দুই-একদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মৌসুমি বায়ু বিদায়ের আগে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস, তাতে গত কয়েক দিনের ভ্যাপসা গরম কেটে স্বস্তি ফিরবে জনজীবনে। বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেটে দেশের সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আগের দিন সিলেটে থার্মোমিটারের পারদ উঠেছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার বলার মতো বৃষ্টিপাত ছিল শুধু কুতুবদিয়ায়, সেখানে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট বিভাগেরদু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, 'দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশের বাকি এলাকায় থেকে বিদায়ের অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু দেশের উপর কম সক্রিয়, উত্তর বঙ্গোপসাগরেও দুর্বল অবস্থায় রয়েছে। দুয়েক দিনের মধ্যে একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে। এমন আবহাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।' তিনি বলেন, লঘুচাপ সৃষ্টি হলে দুয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। তাতে ভ্যাপসা গরমে কেটে যাবে।
6
করোনা বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে আগামী নভেম্বর মাসে তাঁদের 'বিশেষ পরীক্ষা' নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৩ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।সভার সিদ্ধান্ত অনুযায়ী, স্নাতক ১ম বর্ষে দেশব্যাপী ভর্তি হওয়া ৪ লাখ নবীন শিক্ষার্থীকে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে বরণ করে নেওয়া হবে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনার্স ১ম বর্ষে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রদান, করোনার সময়ে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া, স্বাস্থ্যবিধি মেনে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তারিখে স্ব স্ব কলেজে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।সভায় অনলাইনে শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্তসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া করোনার কারণে যেসব শিক্ষার্থীর মনোবল ভেঙে পড়েছে, তাদের মনোবল ধরে রেখে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য নিয়মিত কাউন্সেলিং এর ব্যবস্থার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিভিন্ন পরীক্ষার প্রকাশিত ফলাফলের অনুমোদন দেওয়া হয়।
1
শিক্ষার্থীদের রান্না করা খিচুড়ি কীভাবে দেয়া হবে, সে বিষয়ে জ্ঞান নিতে কর্মকর্তাদের বিদেশ পাঠানো হবে বলে যে খবর বের হয়েছে, তাতে চটেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলছেন, সাংবাদিকতায় আসা বিএনপি-জামায়াতের লোকজনের কোনো জ্ঞান নেই বলে তারা হুট করে লিখে দিচ্ছে, সরকারের ভাবমূর্তি নিয়ে তারা চিন্তা করে না। গতকাল বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে গণশিক্ষা প্রতিমন্ত্রী ওই রিপোর্ট নিয়ে সাংবাদিকদের বিষোদ্গার করার কয়েক ঘণ্টা পর সেই খিচুড়ি প্রকল্পের বিদেশ সফরের বিষয়টি বাতিল করে দেয় পরিকল্পনা মন্ত্রণালয়। সচিবালয়ে গতকাল বুধবার ওই ব্রিফিংয়ে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আপনারা (উপস্থিত সাংবাদিক) মাইন্ড করবেন না, আপনাদের এই সাংবাদিকতায় বিএনপি, জামায়াতের কিছু লোক আসছে। তাদের কোনো জ্ঞান-গরিমা নেই, একটা হুট করে লিখে দিয়েই বোধহয় হয়ে গেল। সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল এরা তা দেখে না। বিএনপি-জামায়াতের এসব সাংবাদিক নতুন করে সাংবাদিকতায় এসেছেন দাবি করে জাকির বলেন, আমার এলাকায় দেখছি সমস্ত বিএনপির, ছাত্রদল, যুবদলের ছেলেরা এখন সাংবাদিকতা করে ভ্রান্ত রিপোর্ট করে। এদিকে আপনারা একটু নজর রাখবেন, আমাদের সরকারের যেন বদনাম না হয়। খিচুড়ি রান্না শিখতে কর্মকর্তাদের বিদেশে পাঠানো হবে শিরোনামে খবর প্রকাশ করায় মন্ত্রণালয় ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মনে করেন তিনি। স্কুলের বাচ্চাদের জন্য রান্না করা খাবার অর্থাৎ খিচুড়ি ব্যবস্থাপনা দেখতে বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের যে প্রস্তাব করা হয়েছে, তা নিয়ে হইচই করার মতো অবস্থা নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ভারতের কেরালায় স্কুলের বাচ্চাদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাপনা দেখতে তিনি নিজেও গিয়েছিলেন দাবি করে বলেন, যে কোনো বিষয়েই অভিজ্ঞতা নিতে হয়। অভিজ্ঞতা নিয়ে কাজ করলে তার ফলও ভালো পাওয়া যায়। এদিকে, ব্যাপক সমালোচনার মুখে অবশেষে প্রাথমিকের শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্মতভাবে খাবার ব্যবস্থাপনা দেখতে ৫০০ কর্মকর্তাকে বিদেশ সফরের বিষয়টি বাতিল করতে বলেছে পরিকল্পনা কমিশন। বলা হয়েছে, করোনার কারণে স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে কোনো প্রকল্পেই বিদেশ ভ্রমণ খাত রাখা হচ্ছে না। পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগ প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভায় খিচুড়িবিষয়ক বিদেশ সফরের প্রস্তাবটি বাতিল করা হয়। বাতিলের বিষয় নিয়ে আর্থসামাজিক অবকাঠামো বিভাগের প্রধান স্বপন কুমার ঘোষ বলেন, কেউ আমাদের কাছে একটি আবদার করলেই হবে না। আমরা একনেকের (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) অনুশাসনের বাইরে যেতে পারব না। বর্তমানে করোনা সংকট চলছে। কোনো প্রকল্পেই বিদেশ ভ্রমণের খাত রাখা হচ্ছে না। তাহলে এ প্রকল্পে সেটা কেন থাকবে। তিনি আরো বলেন, দেশে প্রশিক্ষণ খাতও বাতিল করা হয়েছে। জনগণের এক টাকাও অপচয় করতে দেয়া হবে না। তাই ১৫ কোটি টাকার প্রস্তাব বাতিল করতে বলা হয়েছে। তবে দেশে প্রশিক্ষণের জন্য হয়ত ৪ থেকে ৫ লাখ টাকা রাখা হবে। প্রকল্পের অন্যান্য খাতও চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। অনেক খাত বাতিল করাসহ ব্যয় কমাতে বলেছি। আবার কিছু খাত বাড়াতেও বলেছি। প্রকল্পটি ৫০৯টি উপজেলায় বাস্তবায়িত হবে।
6