text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
গত শনিবার বিকেল ও রাতে কলাতলী সৈকতের এক কিলোমিটার এলাকা জুড়ে ভেসে আসে অসংখ্য ছোট আকৃতির মাছ। জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বিপ্লব জানিয়েছেন, মাছগুলো জেলেদের মাছ ধরার জাহাজ থেকে ফেলা হয়েছে, পরে সেগুলো জোয়ারের সময় পারে চলে আসে।মৎস্য কর্মকর্তা বলেন, 'স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে সৈকতে গিয়ে মরা মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে তথ্য পাওয়া গেছে মাছগুলো মাছ ধরার জাহাজ থেকে ফেলা হয়েছে। এসব মাছ চামিলা প্রজাতির। যা স্থানীয়দের কাছে 'গরু' নামে পরিচিত।'এ মৎস্য কর্মকর্তা আরও বলেন, 'মাছগুলো সমুদ্র উপকূলের কাছাকাছি থাকে। তাই গভীর সাগরে এ মাছ ধরা পড়ার কথা নয়। আবার এমনও হতে পারে টানা জালের মাছ ধরার বোট বেশি মাছ পাওয়ায় কমমূল্যের মাছ ফেলে দিয়েছে।'এদিকে কলাতলীর সৈকতে মাছ ধরার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে মানুষের মধ্যে বেশ কৌতূহল দেখা দেয়। ভেসে আসা বেশির ভাগ মাছই পচে-গলে গেছে। এতে ওই স্থানে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজার সামুদ্রিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, 'চামেলি প্রজাতির মাছগুলো কম মূল্য হওয়ায় জেলেরা সাগরে ফেলে দেয়। এ রকম ঘটনা মাঝেমধ্যে ঘটে থাকে।'কক্সবাজারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, 'মাছ ভেসে আসার খবর পেয়ে বুরির বিজ্ঞানীরা নমুনা সংগ্রহ করেছে। সেখানকার আশপাশের পানিও সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে পানির গুণাগুণে কোনো অসংগতি ধরা পড়েনি।' | 6 |
ছেলেদের মতো নারীদের ক্রিকেটেও বৈশ্বিক আসরে ভারত-পাকিস্তান মুখোমুখি। তবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে পারলেও ব্যর্থ সাদিয়া আমিন-বিসমাহ মারুফরা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত পঞ্চাশ ওভারের নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে মিতালি রাজের ভারত। লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে ১৩৭ রানে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। স্মৃতি মান্দানা ও দিপ্তি শর্মা দ্বিতীয় উইকেটে যোগ করেন ৯২ রান। এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ১৮ রানে হারিয়ে বসে পাঁচ উইকেট। স্মৃতি ফিরে যান ৫২ রান করে। দিপ্তি করেন ৪০ রান। অধিনায়ক মিতালি রাজ (৯), হরমনপ্রীত কাউর (৫) ও রিচা ঘোষ (১) ব্যর্থ হয়ে ফিরে যান। ১১৪ রানে ৬ উইকেট হারানো ভারতকে বাঁচান স্নেহ রানা ও পূজা বস্ত্রাকার। তারা গড়েন ১২২ রানের জুটি। রানা ৪৮ বলে চারটি চারে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। পূজা খেলেন ৫৯ বলে ৬৭ রানের ইনিংস। ফিরে যাওয়ার আগে আটটি চারের মার দেখান তিনি। তাদের ব্যাটে ৭ উইকেটে ২৪৪ রান করে ভারত। জবাব দিতে নেমে রাজেশ্বরী গাইকোয়াড়ের তোপে সাত ওভার থাকতে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার সাদিয়া আমিন। এছাড়া তিনে নামা অধিনায়ক বিসমাহ মারুফ (১৫), মিডল অর্ডারে খেলা ফাতিমা সানা (১৭) ও দিয়ানা বেগ (২৪) সেট হয়ে ফিরে যান। ভারতের হয়ে ঝুলন গোস্বামী ২৬ রানে ২ উইকেট তুলে নেন। স্নেহ রানা ২৭ রানে নেন ২ উইকেট। দারুণ বোলিং করে বাঁ-হাতি স্পিনার রাজেশ্বরী ৩১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। একটি করে উইকেট নেন মেঘা সিং ও দিপ্তি শর্মা। পাকিস্তানের হয়ে নিদা দার ও নিশ্রা সাধু দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান দিয়ানা বেগ, আনাম আমিন ও ও ফাতিমা সানা। | 12 |
দেশের দ্বিতীয় বৃহত্তম মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর জন্য আবেদনের মেয়াদ আজ ২৩ নভেম্বর শেষ হচ্ছে। দেশের পুঁজিবাদারের ইতিহাসে সবচেয়ে বৃহৎ আইপিও নিয় আসতে যাওয়া টেলিকম অপারেটরটির আইপিও সাবসক্রিপশন মেয়াদ বৃদ্ধির কোনো রকমের সম্ভাবনা নেই। এ-সংক্রান্ত গুজবে কান না দেওয়ার জন্য অপারেটর থেকে বলা হচ্ছে। একই রকম বলছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও। জানতে চাইলে রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবির আইপিও আবেদন জমাদানের সময়সীমা বাড়ছে এমন একটি গুজব বাজারে ছড়ানো হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন। রবির আইপিও জমাদানের সময়সীমা পূর্বনির্ধারিত তারিখ অনুসারে আজ ২৩ নভেম্বর শেষ হচ্ছে, এ সময়সীমা আর কোনোভাবে বাড়বে না। তিনি বলেন, 'রবির আইপিও আবেদনকে ঘিরে বিনিয়োগকারীদের মাঝে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে আমরা বিশেষভাবে অনুপ্রাণিত। এ জন্য বিনিয়োগকারী, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, স্টেকহোল্ডার, গণমাধ্যমসহ আইপিও-সংশ্লিষ্ট সবাইকে আমরা ধন্যবাদ জানাই।' রবি আইপিওতে প্রায় ৫২ কোটি ৩৮ লাখ শেয়ার ছাড়ছে। প্রতিটি শেয়ার বিক্রি করা হচ্ছে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে। রবির প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে রয়েছে ৫০০ শেয়ার। সেই হিসাবে প্রতি লট শেয়ারের আবেদনের জন্য একজন বিনিয়োগকারীকে পাঁচ হাজার টাকা জমা দিতে হচ্ছে। কোম্পানিটির আইপিও শেয়ারের মধ্যে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি শেয়ার বণ্টন করা হয়েছে কোম্পানিটির প্রায় ১ হাজার ৪০০ কর্মীর মধ্যে। এ ছাড়া আইপিওতে নির্ধারিত কোটায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ১৫ কোটি ৫১ লাখ শেয়ার। এ ছাড়া দেশে-বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য রয়েছে ২৩ কোটি ২৬ লাখ ৪৫ হাজারের বেশি শেয়ার। এর মধ্যে দেশে বসবাসকারী বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট করা আছে প্রায় ১৯ কোটি ৩৯ লাখ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য বরাদ্দ প্রায় ৪ কোটি শেয়ার। যেহেতু রবির প্রতি লটে ৫০০ শেয়ার রয়েছে, সেই হিসাবে দেশে বসবাসকারী বিনিয়োগকারীদের মধ্য থেকে ৩ লাখ ৮৭ হাজার ৭৪২ জন বিনিয়োগকারী এক লট করে শেয়ার পাবেন। আর প্রবাসী বাংলাদেশিদের জন্য বরাদ্দকৃত শেয়ার থেকে ৭৭ হাজার ৫৪৮ জন পাবেন এক লট করে শেয়ার। | 0 |
হাসপাতালে ঠিকভাবে চিকিৎসা না হওয়ায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। সোমবার বিকেলে মহিলা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় ড. শাহাদাত হোসেন বলেন, 'বঙ্গবন্ধু শেক মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক খালেদা জিয়া সুস্থ হয়ে উঠেছেন বলে যে দাবি করছেন সেটা ষড়যন্ত্রেরই অংশ।' নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে এই সভার আয়োজন করা হয়। এর আগে কাজীর দেউরী মোড় থেকে র্যালি বের করা হয় এবং এই রালি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মহানগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বক্ত্ব্য দেন মহানগর বিএনপির সহ সভাপতি এম এ আজিজ, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, শাহেদ বপ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী, সহ-মহিলা সম্পাদক ডা. লুসি খান প্রমুখ। | 6 |
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান মারা গেছেন। শুক্রবার (১৩ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। শেখ খলিফা তার পিতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন। শেখ খলিফা বিন জায়েদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির ১৬তম শাসক ছিলেন। | 3 |
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ধানের জমিতে সেচ দেয়া পানির জন্য গিয়ে প্রতিবেশীর লাঠির আঘাতে মো. বাচ্চু মিয়া (৬০) নামে এক কৃষক প্রাণ হারালেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের চিলুয়া তালতলা গ্রামে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে চিলুয়া তালতলা গ্রামের কৃষক বাচ্চু মিয়া তার ধানের জমিতে সেচ দেয়ার জন্য প্রতিবেশীর একটি পুকুর থেকে পানি আনতে যান। এ সময় একই বাড়ির মমিন উল্যাহ ও তার ছেলে মনির হোসেন তাকে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে মনির হোসেন লাঠি দিয়ে বাচ্চু মিয়ার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। বাড়ির লোকজন বাচ্চু মিয়াকে উদ্ধার করে প্রথমে মনোহরগঞ্জ সরকারি হাসপাতাল এবং পরে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। আহতরা হলেন মাকছুদুল আলম ভূঁইয়া, আনোয়ার হোসেন, আহসান হাবিব। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়। মনোহরগঞ্জ থানা পুলিশের ওসি মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, বিকেল ৫টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। | 6 |
ফজলহক ফারুকি যেন মূর্তিমান আতঙ্ক হয়ে গেছেন বাংলাদেশি ব্যাটারদের। বিশেষ করে ফারুকির সামনে যেন টিকতেই পারছেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ফারুকির কাছে পরাস্ত হয়েছেন টাইগার ওপেনার। প্রথম দুই ওয়ানডেতে এলবিডব্লিউয়ের শিকার হলেও সিরিজের শেষ ওয়ানডেতে তামিমকে বোল্ড করে মাঠছাড়া করেছেন আফগান পেসার ফজলহক ফারুকি। প্রথম দশ ওভারে উদ্বোধনী জুটিতে দারুণ একটা শুরু এনে দেওয়ার পর ৪৩ রানে ভাঙে এই জুটি। তামিমেব্যাট থেকে আসে ২৫ বলে ১১ রান।প্রথম ম্যাচে করেছিলেন ৮ রান। দ্বিতীয় ম্যাচে ১২ রানের বেশি যেতে পারেননি।ক্রিজে লিটনের সঙ্গী এখন সাকিব আল হাসান। প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে গেছে বাংলাদেশ। মিশন এবার হোয়াইটওয়াশের। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ সোমবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ে তামিম ইকবালের দল। আজকের ম্যাচে জয় পেলে পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিবে বাংলাদেশ। আর সেই সাথে প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশও করা হবে। এর আগে ২০১৬ সালে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো বাংলাদেশ ও আফগানিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো বাংলাদেশ। সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায় প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তাই সিরিজ জয়ের পরও হাল ছাড়ার কোন উপায় নেই বাংলাদেশের। পয়েন্টের জন্য নিজেদের সেরা দিয়ে খেলবে টাইগাররা। ইতোমধ্যে ১০০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান দল একটি বদল এনেছে। ফরিদ আহমেদের জায়গায় একাদশে গুলবাদিন নাঈব। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি। | 12 |
প্রায় আড়াই হাজার ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দারা বলেছেন, পঞ্চম শ্রেণি পাস এ যুবক এসব আইডিধারীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। তার নাম লিটন ইসলাম (২৮)। রবিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তিনি বলেন, পরবর্তীতে লিটন টার্গেট ব্যক্তিকে মেসেঞ্জারে বার্তা প্রদান করে হ্যাকিংয়ের বিষয়ে অবগত করে টাকা দাবি করে। কেউ টাকা দিতে না চাইলে তার ব্যক্তিগত ছবি বা ভিডিও ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ভাইরাল করে দিবে বলে হুমকি দিত। পুলিশ কর্মকর্তা নাজমুল জানান, গত ২৩ জানুয়ারি আনোয়ার হোসেন নামে একজন ঢাকার কদমতলী থানায় একটি মামলা করেন। ওই মামলার ছায়া তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় হ্যাকারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটারের একটি সিপিইউ, দুইটি মোবাইল ফোন ও ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়। তাছাড়া প্রায় ২৫০০ দেশি-বিদেশি ফেসবুক অ্যাকাউন্ট লগইন করার প্রয়োজনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ডের তথ্যও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার লিটন পুলিশকে জানান, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। এরপর কম্পিউটারের বিভিন্ন বিষয় শিখেছেন। গ্রাফিক্সের কাজও জানেন। হ্যাক করা আইডিধারীদের কাছ থেকে তিনি বড় অঙ্কের টাকাও হাতিয়ে নেন। আরও জিজ্ঞাসাবাদে এ যুবককে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এ ধরনের প্রতারণা এড়াতে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ কিছু পরামর্শ দিয়েছে- ১. সাইবার স্পেসে অপরিচিত কোনো আইডি থেকে পাঠানো কোনো লিংকে প্রবেশ না করা।
২. সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কোনো আইডির সঙ্গে বন্ধুত্ব না করা।
৩. সামাজিক যোগাযোগ মাধ্যমে যথাযথ সিকিউরিটি সেটিংস ব্যবহার করা।
৪. সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্পর্শকাতর তথ্য, ছবি বা ভিডিও শেয়ার না করা। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
শরীয়তপুরে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় জেড এইচ (জয়নাল হক) সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। সোমবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। আগামী ১৭ মে এই পদ থেকে অব্যাহতি দিয়ে ১৯ মে জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করবেন তিনি। অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও ১৯৯০ এমএসসি ডিগ্রী অর্জন করেন। তারপর ১৯৯৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রী ও ২০১০ সালে রাবির ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি ২০০৪ সালে রাবির সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ২০১৬ সালে অধ্যাপক হিসেবে উন্নীত হন। তিনি বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, সিন্ডিকেট সদস্য ও সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিডি প্রতিদিন/১৪ মে ২০১৮/এনায়েত করিম | 1 |
ভারতের পশ্চিমবঙ্গের বিধায়ক মুকুল রায়কে 'অবৈধভাবে' পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে বিজেপি। গতকাল মঙ্গলবার বিজেপির নদীয়ার বিধায়ক ও বিশিষ্ট আইনজীবী অম্বিকা রায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। এই মামলার শুনানি হওয়ার কথা বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। একসময়ের বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক তৃণমূল নেতা মুকুল রায় এবারের বিধানসভা নির্বাচনে নদীয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক হন। কিন্তু এই মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। গত ১২ জুন তিনি তৃণমূলে যোগ দেন। তবে ছাড়েননি বিজেপির বিধায়ক পদ। যদিও মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পর দলবিরোধী কাজের জন্য তাঁকে বহিষ্কার করে বিধায়ক পদ খারিজের আবেদন করেছে বিজেপি। এই আবেদন করা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই আবেদনের শুনানিও শুরু হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ৩০ জুলাই। এদিকে রাজ্য বিধানসভার স্পিকার ১১ জুলাই বিজেপির এই বিধায়ককে পশ্চিমবঙ্গ বিধানসভার পিএসির চেয়ারম্যান করেন। আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় বিজেপি। তাদের প্রশ্ন, পিএসির চেয়ারম্যান পদটি সুদীর্ঘ কাল ধরে বিরোধী দলের বিধায়কেরা পেয়ে আসছেন। কিন্তু এবার মুকুল রায় সরকারি দল তৃণমূলে যোগ দিলেও কীভাবে তাঁকে পিএসির চেয়ারম্যান করা হলো? যদিও বিধানসভার স্পিকার বলেছেন, তিনি আইন মেনেই মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করেছেন। স্পিকারের এ সিদ্ধান্তের পরই বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দলবিরোধী আইনে মুকুল রায়কে বিজেপির বিধায়কের পদ থেকে বহিষ্কারের আবেদন জানান। এই আবেদনে বলা হয়েছে, মুকুল রায়কে নিয়োগ করা কার্যত বিধানসভার কার্যবিধির ৩০২ ধারা লঙ্ঘনের শামিল। পিএসির শীর্ষ পদে দলত্যাগী মুকুল রায়ের নিয়োগ 'অবৈধ'। প্রথা অনুযায়ী ওই পদ পাওয়ার কথা বিরোধী দলের বিধায়কের। শুধু তা-ই নয়, পিএসির চেয়ারম্যান হিসেবে মনোনয়নে মুকুল রায়ের প্রস্তাবক ও সমর্থক ছিলেন তৃণমূল-ঘনিষ্ঠ গোর্খা জনমুক্তি মোর্চা ও তৃণমূলেরই দুই বিধায়ক। যদিও তৃণমূল বলেছে, পিএসি বা বিধানসভার কোনো কমিটির চেয়ারম্যান পদে কাকে নিয়োগ করবেন, তার পূর্ণ এখতিয়ার বিধানসভার স্পিকারের হাতে। ফলে এ নিয়ে রাজনীতি সরব হলে বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে করা হয় এই জনস্বার্থ মামলা। | 3 |
নাকে স্প্রে করে নেওয়া করোনা টিকার কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। এই টিকা কি বেশি কার্যকর? গবেষণা বলছে, চালু টিকার থেকে এই টিকা বেশি কার্যকর হলেও হতে পারে। শুধু তাই নয়, এই টিকা পরবর্তী কালে সংক্রমণ ছড়ানোর হারও অনেক কমিয়ে দেবে। খবর আনন্দ বাজারের। বিশ্ব জুড়ে টিকাকরণের কাজ চলছে ৬ মাসের বেশি সময় ধরে। কিন্তু এখনও পৃথিবীর বেশির ভাগ মানুষের টিকাকরণ বাকি। বিজ্ঞানীরা চাইছেন, আরও দ্রুত টিকাকরণ করতে। কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বর্তমান টিকাকরণের পদ্ধতি। আর সেই কারণেই আরও সরল কোনও পদ্ধতিতে টিকাকরণ চাইছেন তাঁরা। বিজ্ঞানীদের আশা, টিকাকরণ আরও দ্রুত গতিতে করা সম্ভব যদি নাকে স্প্রে আকারে তা প্রয়োগ করা যায়। কিন্তু শুধু সরলীকরণের জন্য নয়, নাকে স্প্রে আকারে নেওয়া টিকার আরও কিছু সুবিধা উঠে এসেছে গবেষণায়। দেখা গিয়েছে, এই টিকা নিলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেকটাই কমছে। বর্তমানে যে ধরনের টিকা দেওয়া হচ্ছে, তা নেওয়ার পরেও কোভিড ছড়ানোর আশঙ্কা একেবারে শূন্য হয়ে যাচ্ছে না। কিন্তু এই নতুন টিকায় প্রায় তেমনই হতে পারে। শুধু তাই নয়। এই টিকার অন্য সুবিধাও আছে। এমআরএনএ টিকার মতো এই টিকা দু'বার নিতে হয় না। একটি টিকাই যথেষ্ট। যাদের পোষ্য আছে, তাঁদের জন্যও সুখবর। নাকে স্প্রে আকারে নেওয়া টিকাটি মালিক নিলে, তাঁর পোষ্যদের মধ্যে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা খুব কমে যায়। ইতিমধ্যেই গবেষণাগারে এই টিকা তৈরির কাজ প্রায় শেষ। অন্য প্রাণীদের উপর পরীক্ষাও হয়ে গিয়েছে। এর পরে মানুষের উপর নিয়মমাফিক পরীক্ষার অপেক্ষা। সেই পরীক্ষার ফল ঠিকঠাক এলেই বাজারে আসবে এই টিকা। | 6 |
১২০ রানেই থেমে গেল মুমিনুলের ইনিংস। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে বড় জুটি গড়ার দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ক্যারিবীয় বোলার গ্যাবরিয়েলের বলে ডৌরিচের হাতে ক্যাচ তুলে দেন মুমিনুল। এরপর মাত্র দুই ওভারে আরো দুই উইকেটের পতন। এরপর ব্যাটিং এ নামেন মুশফিকুর রহিম। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। গ্যাবরিয়েলের বলে তিনিও এলবিডব্লিউ হয়ে ফিরে যান। মাত্র চার রান করেই সাজ ঘরে ফিরেন মুশফিক। এরপর মাহমুদুল্লাহ ও বোল্ড হয়ে ফিরে যান। বাংলাদেশ ৬ উইকেটে ২৩০ রান। ব্যাটিংয়ে আছেন সাকিব (৩০) ও মিরাজ। ইমরুল কায়েসের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সৌম্য সরকার। তবে দীর্ঘ এক বছর পর টেস্টে তার প্রত্যাবর্তনটা হয় একদম বাজে। প্রথম ওভারেই কেমার রোচের বলে শান ডাওরিচের গ্লাভসবন্দি হয়ে ফেরেন তিনি। শূন্য রানেই ফিরে যান সৌম্য। দ্বিতীয় উইকেটে শক্ত হাতে ইমরুলকে নিয়ে শুরুর ধাক্কা সামলে ওঠেন মুমিনুল। আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকেন টেস্ট স্পেশালিস্ট। শুরুতে নড়বড়ে থাকলেও ধীরে ধীরে গুছিয়ে ওঠেন ইমরুল। ব্যক্তিগত ৩ ও ১৬ রানে লাইফ পাওয়ার পর ছন্দে ফিরতে থাকেন তিনি। তবে হঠাৎই খেই হারান বাঁহাতি ওপেনার। লাঞ্চের ঠিক আগে জোমেল ওয়ারিক্যানের বলে সুনিল আমব্রিসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৫ চারে করেন ৪৪ রান।তাতে ভাঙে ১০৪ রানের জুটি। ইমরুল সাজঘরে ফেরার পর মুমিনুলকে যথার্থ সঙ্গ দিচ্ছিলেন মোহাম্মদ মিথুন। খেলছিলেন বলের গুণাগুণ বজায় রেখে। এতে মিটছিল পরিস্থিতির দাবি। কিন্তু হঠাৎই পথচ্যুত হন তিনি। অযাচিত শট খেলতে গিয়ে ধরা পড়েন এ টপঅর্ডার। দেবেন্দ্র বিশুকে উড়িয়ে মারতে গিয়ে ডাওরিচের তালুবন্দি হয়ে ফেরেন মিথুন (২০)। এ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তরুণ অফস্পিনার নাঈম হাসানের। ইনজুরি কাটিয়ে দু'মাস পর মাঠে ফিরেছেন সাকিব। এক বছর পর একাদশে ফেরেন সৌম্য সরকার। এ ত্রয়ী অন্তর্ভুক্ত হওয়ায় বাদ পড়েন লিটন দাস, খালেদ আহমেদ ও আরিফুল হক। চার স্পিনার ও এক পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ একাদশ সাজিয়েছে দু'জন করে পেসার ও স্পিনার দিয়ে। স্পিন আক্রমণে লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর সঙ্গী বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। দলের দুই পেসার হলেন শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ। বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাঈম হাসান। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শান ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ। | 12 |
একের পর এক রেকর্ড। আর সেই রেকর্ডের ধাক্কাতেই শুয়ে পড়ল টিম ইন্ডিয়া। চেন্নাইয়ের মাঠ দুদিন ধরে শাসন করে গেলেন ইংরেজ অধিনায়ক। ২১৮ রানে আউট হলেন বটে, তবে তার আগে ভারতীয় বোলারদের মনোবল একদম চূর্ণ করে দিয়ে গেলেন। প্রথম দিন ২৬৩/৩ থেকে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ৫৫৫/৮। রুটের দ্বিশতরানের পর ইংরেজদের টেলএন্ডাররাও দলকে টেনে নিয়ে গেলেন যথাসাধ্য। অলি পোপ (৩৪), জোশ বাটলার (৩০) করার পরে এখনো ক্রিজে অপরাজিত রয়েছেন ডম বেস (২৮) এবং জোফ্রা আর্চার। তার আগে বেন স্টোকস রানের গতি বাড়িয়ে ৮২ করে যান। এখন দেখা যাক কোন কোন রেকর্ড চূর্ণ করলেন জো রুট-- টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। - লাঞ্চে রুট ১৫৬ রানে অপরাজিত ছিলেন। তারপর নিজের ছন্দে ব্যাট করতে থাকেন দ্বিতীয় সেশনে। অশ্বিনকে ওভার বাউন্ডারি হাঁকিয়ে নিজের দ্বিশতরান পূর্ণ করে যান। প্রথম ইংরেজ ক্রিকেটার হিসেবে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। সব দেশ মিলিয়ে তিনি ১৯তম ক্রিকেটার। এই নজিরের শেষবার গড়েন মায়াঙ্ক আগারওয়াল। যিনি বাংলাদেশের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন। সবমিলিয়ে রুটের ডাবলসেঞ্চুরির সংখ্যা ৫টি। ইংরেজ ক্রিকেটারদের মধ্যে একমাত্র ওয়ালি হ্যামন্ডের ডাবলসেঞ্চুরির সংখ্যা রুটের থেকে বেশি- ৭টি। টেস্টে সর্বাধিক ডাবলসেঞ্চুরির তালিকায় রাহুল দ্রাবিড় এবং গ্রেম স্মিথকে এদিন স্পর্শ করে ফেললেন তিনি। - ভারতের মাটিতে কোনো ইংরেজ অধিনায়কের এটাই ব্যক্তিগত সর্বাধিক স্কোর। ভারত বনাম ইংল্যান্ডের সমস্ত টেস্ট ম্যাচ বিবেচ্য হলে সর্বাধিক স্কোর অবশ্য গ্রাহাম গুচের (লর্ডসে ৩৩৩)। - দ্বিতীয় দিনে ডাবলসেঞ্চুরির পথে রুট বাউন্ডারি হাঁকিয়ে ১৬০ রানে পৌঁছান। সেইসঙ্গে তিনি ভেঙে দেন শচীনের রেকর্ড। ১০০ টেস্ট খেলার পর শচীনের রানসংখ্যা ছিল ৮৪০৫। ১০০ টেস্ট খেলতে নেমে রুটের এখনো পর্যন্ত রান ৮৪৬৭ রান। - দ্বিতীয় টেস্ট অধিনায়ক হিসেবে টানা তিনটে টেস্টে ১৫০+ স্কোর করার বিরল কীর্তি গড়লেন রুট। এতদিন এই কৃতিত্ব একমাত্র ছিল স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস | 12 |
পাকিস্তান সফরের প্রস্তুতি দেশ থেকেই নিয়ে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার থেকে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্পও। লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। তার জন্য কাতার হয়ে পাকিস্তানে যাবেন ক্রিকেটাররা। মাহমুদুল্লাহ-তামিমদের নিরাপত্তার জন্য তাই লাহোরে ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। তিন দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। প্রথম দফায় চলতি মাসে খেলবে টি-২০ সিরিজ। দ্বিতীয় দফায় ফ্রেবুয়ারিতে আছে একটি টেস্ট। ওই ম্যাচটি রাওয়ালপিন্ডিতে খেলানো হবে। ওই টেস্টের জন্য মোয়াতেন করানো হয়েছে চার হাজার পুলিশ। তবে তৃতীয় ধাপের খেলা এপ্রিলে হওয়ায় নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে শনিবার সভা করেছেন পাঞ্জাবের আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। পাঞ্জাবের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী রাজা বাসরাত এর আহ্বায়ক ছিলেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকেটারদের হোটেল এবং মাঠে যাওয়ার পথটি থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো। হোটেল কিংবা মাঠে যাওয়ার পথে কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে তৈরি থাকবেন ১৯ জন বিশেষ কর্মকর্তা, সামরিক কমান্ডো এবং রেঞ্জার্স। এ ছাড়াও সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট) থাকবে। স্টেডিয়ামের ভেতর-বাইরে যাওয়ার পথে দর্শকদের পূর্ণ তল্লাশি চালানো হবে। এ নিরাপত্তা পরিকল্পনায় সাধারণ জনগণ যেন ভোগান্তিতে না পড়েন সেদিকেও লক্ষ্য রাখার কথা জানানো হয়েছে। | 12 |
সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অ্যাটলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল দুটি করেন লুকা মদ্রিচ ও করিম বেনজেমা। নির্ধারিত সময়ের ঘটনাবহুল শেষ কয়েক মিনিটে পেনাল্টি পেয়েছিল বিলবাও। মিলিতাও লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়েছে রিয়াল। তবে কোনও সুযোগই কাজে লাগাতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৯তম মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল। ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল শট নেন করিম বেনজেমা। তবে সেটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একের পর এক আক্রমণ তোপে ৩৮তম মিনিটে সাফল্যের দেখা পায় রিয়াল। মদ্রিচের গোলে লিড পায় রিয়াল। বিরতির পর ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। করিম বেনজেমার নেয়া শট ডি বক্সের ভেতর ইয়েরে আলভারেজের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে ফরাসি স্ট্রাইকার ফরাসি স্ট্রাইকার বেনজেমা নিজেই গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের শেষ দিকে রাউল গার্সিয়ার হেড ডি বক্সের ভেতর এডের মিলিতাওয়ের হাতে লাগার পর রেফারি বিলবাওয়ের পেনাল্টির সংকেত দেন। ভিএআরের শরণাপন্ন হওয়ার পর মিলিতাওকে লাল কার্ড দেখানো হলে রিয়াল দশ জনের দলে পরিণত হয়। গার্সিয়ার নেয়া স্পট কিক দারুণ দক্ষতায় থিবো কর্তোয়া প্রতিহত করলে বিলবাও গোলের ভালো সুযোগ হাতছাড়া করলে একজনের কম দল নিয়েও শিরোপা জয়ের আনন্দে ভাসে রিয়াল। | 12 |
বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ভারতের ওয়ানডে অধিনায়কত্ব দেওয়ার পর আলোচনার রেশ এখনো কাটেনি। কিন্তু চোটের কারণে রোহিত খেলতে পারছেন না অধিনায়কত্ব পাওয়া প্রথম সিরিজেই।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই আগেই ছিটকে গিয়েছিলেন রোহিত। টেস্টেও রোহিতের অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ও অলরাউন্ডার ভেঙ্কাটেশ আইয়ার। তারা দুইজনই এরইমধ্যে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তারা।চার বছর পরে ওয়ানডে দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলে অশ্বিনও দারুণ খেলেছিলেন।এদিকে রোহিতের মতোই চোটের কারণে ওয়ানডে দলে জায়গা হয়নি রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের। আগামী ১৯ জানুয়ারি পার্লে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে বাকি দুটি ম্যাচ হবে ২১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি।ভারতের ওয়ানডে দল: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কাটেশ আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরা (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ। | 12 |
জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে শাকিব খানের নতুন ছবির শুটিং। ছবির নাম 'গলুই'। প্রথম দিনের শুটিংয়েই চমকে দিয়েছেন শাকিব খান। মাথায় গামছা বেঁধে লুঙ্গি পরেই শুটিংয়ে নেমেছেন জনপ্রিয় এ চিত্রনায়ক। শাকিব খানের শুটিংয়ে ছিল উপচে পড়া ভিড়। শুটিং ইউনিটের হিমশিম খেতে হয়েছে জনতার চাপ এড়াতে। পরিচালক অলিক বলেন, 'এ লোকেশনে এর আগে শুটিং হয়নি। তাছাড়া শাকিব খান এসেছেন শুনে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুটিং এবং শাকিব খানকে একনজর দেখতে এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উৎসুক জনতা সামলাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যেই ভালোভাবে এই লোকেশনে প্রথমদিনের শুটিং শেষ হলো।' 'গলুই' ছবিতে তাকে দেখা যাবে অজপাড়া গাঁয়ের এক মাঝির চরিত্রে। আর এ চরিত্র রূপদান করতে শাকিব নিজেকে পুরোপুরি ভেঙেছেন। তাই বোঝা গেল লুক দেখে!গলুই-তে শাকিব খান লালু চরিত্রে অভিনয় করছেন। অলিকের ছবিতে অভিনয় করে এর আগে শাকিব খান জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাই নতুন এই ছবি নিয়ে শাকিবভক্তদের প্রত্যাশাও বেশ। অলিক জানান, শাকিব খান নিজেকে পুরোপুরি ভেঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। দর্শকরা এক নতুন শাকিবকে দেখতে পাবে।'গলুই' ছবিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। বড় পর্দার দর্শক এবারই প্রথম নতুন জুটির রসায়ন দেখতে পাবেন। আরও অভিনয় করছেন আজিজুল হাকিমসহ একঝাক অভিনয়শিল্পী। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। | 2 |
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদের উপরে সেতুর স্ল্যাব ধসে পড়ায় সৃষ্ট যানজট সামান্য কমলেও খানাখন্দ ভরা সড়কের কারণে যানবাহন চলছে ধীরগতিতে। ফলে দিনভর মোড়ে মোড়ে যানজটের তৈরি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে অফিস-কারখানার শ্রমিকসহ স্কুল কলেজগামী বিভিন্ন ছাত্র-ছাত্রীদের। এদিকে, যান চলাচল স্বাভাবিক করতে সেতুটির ধসে পরা স্ল্যাবের সংস্কার কাজ শুরু করেছে বিআরটি কর্তৃপক্ষ। শনিবার বেলা ১১টায় সেতুটি পরির্দশনে এসে বিআরটি প্রকল্প পরিচালক (সেতু বিভাগ) মহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিশেষজ্ঞ একটি দল সেতুটির ধসে পড়া অংশ পরিদর্শন করেছে। ইতিমধ্যে সেতুটি সংস্কারে কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে ১০ থেকে ১২ দিনের মধ্যে সেতুটির ধসে পড়া অংশ সংস্কার করে যান চলাচল শুরু করা যাবে। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল-মামুন বলেন, ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথে কোনো যানজট নেই। তবে সড়কে খানাখন্দ থাকায় যানবাহনগুলো চলছে ধীর গতিতে, এতে মোড়ে মোড়ে যানজটের তৈরি হচ্ছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হক ছানাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত দলীয় প্যাডে এই তথ্য জানানো হয়। সাঁথিয়া থানা সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অধীনে সাঁথিয়ার কোনবাড়িয়া থেকে পাটগাড়ী পর্যন্ত সড়ক নির্মাণের কাজ পায় এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। গত শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট সুপারভাইজার ইয়াসিন আলী শ্রমিকদের নিয়ে কোনবাড়িয়া ইছামতি নদীর ডাইকে কাজ করতে গেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা তার দলবল নিয়ে বাধা দেন। এ সময় তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। নইলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইয়াসিন আলীকে ভয়ভীতি দেখিয়ে মারধর এবং রোলারের চাবি কেড়ে নেওয়া হয়। এ ঘটনায় প্রকল্প ম্যানেজার প্রহদ্মাদ কুমার থানায় অভিযোগ করতে গেলে সেখানেও হাসিবুল খান ছানা গিয়ে কেন তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বলে হুমকি-ধমকি ও গালাগাল করে আবারও মারধর করেন। এবার মারধরের শিকার হন প্রহদ্মাদ কুমার। ফলে থানার মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।এ ঘটনায় এমএম বিল্ডার্সের প্রকল্প ম্যানেজার প্রহদ্মাদ কুমার হাসিবুল খান ছানাকে প্রধান এবং আরও তিনজনের নামে ও ৮-১০ জন অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ছানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এসব ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কারের নির্দেশ আসে। | 6 |
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশকে যেভাবে অন্ধকারে নিয়েছে, গত এক যুগেও তারা একই অপচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কীভাবে দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল, সেটা সবাই জানে। পরবর্তী সময়ে জনগণ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রায় দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তখনো তারা অব্যাহতভাবে ১২ বছর ধরে দেশকে অন্ধকারের দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতি দুটির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও আইন সম্পাদক আর এম ইউনুস রুবেল এ সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করছে, নির্বাচন কমিশনকে দলীয়করণ করেছে-বিএনপির এমন দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, 'বিএনপির এ সমস্ত গৎবাঁধা অভিযোগ আমরা এক যুগ ধরে শুনে আসছি। বিএনপি যে জনগণকে নিয়ে ভাবে না, সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে তাদের সমস্ত বক্তৃতা-বিবৃতি, আন্দোলন-সংগ্রাম। সবই নির্বাচন কমিশন আর তত্ত্বাবধায়ক সরকারকেন্দ্রিক। আর বাংলাদেশে গণতন্ত্রকে নস্যাৎ করেছে বিএনপি।' তথ্যমন্ত্রী আরও বলেন, তারা (বিএনপি) গণতন্ত্র ধ্বংস করার জন্য শুধু নির্বাচন বর্জনই নয়, নির্বাচন বানচালের জন্য পেট্রলবোমা মেরে শত শত মানুষ পুড়িয়ে হত্যা করেছে এবং নির্বাচন কর্মকর্তাকে বোমা মেরে, পুড়িয়ে হত্যা করেছে। সভ্য দুনিয়ার কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। সে কারণে কানাডার আদালতের রায়ের মধ্যে বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে বলা হয়েছে। সুতরাং আন্তর্জাতিকভাবে আদালতে সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত বিএনপির মুখে এসব কথা শোভা পায় না। ১৯৮৭ সালের এই দিনে শহীদ নূর হোসেন স্মরণে হাছান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক জীবন্ত পোস্টার হিসেবে সব সময় নূর হোসেনের নাম রক্তাক্ষরে লিপিবদ্ধ থাকবে। | 9 |
দুই দিন আগে করোনামুক্ত হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। তাঁর একমাত্র সন্তান আইজান নেহানও করোনামুক্ত। করোনামুক্ত হয়ে মা-ছেলে দুজনেই আজ সকালে ঘুরতে বের হন। মা চালাচ্ছিলেন গাড়ি, আর ছেলে পাশে বসে মাকে নানা ধরনের গল্প শুনিয়ে যাচ্ছিল। আজ বুধবার সিডনি স্থানীয় সময় বিকেল পাঁচটায় শাবনূর প্রথম আলোকে জানালেন, এখন তিনি পুরোপুরি সুস্থ। ছেলেরও নেগেটিভ এসেছে। শাবনূর বলেন, 'করোনার এই কয়েক দিন তো একদম হাঁপিয়ে ওঠেছি। প্রথম দুই দিন হাসপাতাল, এরপর মা-ছেলে তো মিলেমিশে ঘরবন্দী। আমাদের এমনিতে ঘোরাঘুরির অভ্যাস। সপ্তাহে এক দিন তো ঘুরতে বের হই। তা ছাড়া আইজানের স্কুলে আনা-নেওয়ার কাজটা যেহেতু আমাকে করতে হয়, সুযোগ পেলেই গাড়ি নিয়ে এদিক-ওদিক ঘুরি। কিন্তু করোনায় তা একেবারে হয়নি। আমি আসলে ঘাবড়েও গিয়েছিলাম। যেভাবে কাশি হচ্ছিল আর জ্বর ওঠানামা করছিল। বলতে পারি, আল্লাহ নতুন এক জীবন দিয়েছেন। শত্রুরও যেন এই রোগটা না হয়, এই কামনা করছি।' শাবনূর বললেন, 'সমুদ্র আমার খুব প্রিয়। যখনই সুযোগ পাই, ড্রাইভ করে সমুদ্রের পাড়ে গিয়ে নিরিবিলি বসে থাকি। আইজানও খুব মজা পায়। কখনো আমার ছোট বোনের বাচ্চারাও জয়েন করে। আজ অবশ্য আমরা মা-ছেলে বের হয়েছি। বৃষ্টি শুরু হওয়াতে বেশি সময় থাকতে পারিনি। তবে বৃষ্টির সময়টাও মা-ছেলে ভীষণ উপভোগ করেছি। আর আইজানের তো কত গল্প... বলে শেষ করতে পারে না।' করোনামুক্ত হলেও শারীরিকভাবে দুর্বল অনুভব করছেন বলে জানালেন শাবনূর। তিনি বললেন, 'শুনেছি, করোনামুক্ত হওয়ার মাস ২-৩ পর্যন্ত শারীরিক দুর্বলতা নাকি থাকেই। ডাক্তার বলেছেন খাওয়াদাওয়া করতে। আপাতত তাই, কোনো ডায়েট নিয়ে ভাবছি না। খাচ্ছি-দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি।' ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি গেল বছরের শেষ দিকে জানা যায়। তাঁর চিকিৎসা চলে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে। ২৯ ডিসেম্বর ছিল শাবনূরের ছেলে আইজান নেহানের জন্মদিন। সেদিন করোনায় আক্রান্ত শাবনূর ছিলেন হাসপাতালের বিছানায়। আর করোনা আক্রান্ত ছেলে বাসায়। এ নিয়ে ফেসবুকে শাবনূর লিখেছিলেন, 'ছেলের জন্মদিনে হাসপাতালে থাকায় আমি তার পাশে থাকতে পারিনি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আইজানের জন্য দোয়া করবেন, আল্লাহপাক যেন আমার নয়নের মণিকে শিগগিরই সুস্থ করে দেন।' পাঁচ দিন ধরে পিঠের ব্যথায় ভুগে গত ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান শাবনূর। করোনাসহ আরও বেশ কিছু পরীক্ষাও করান তিনি। হাসপাতালের কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন। বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে জানানো হয়, তিনি করোনায় আক্রান্ত। হঠাৎ এ খবরে বিস্মিত ও হতবাক তাঁর পরিবারের সবাই। এরপর ২৭ ডিসেম্বর আইসোলেশনে চলে যান শাবনূর। পরদিন শ্বাসকষ্ট শুরু হলে ২৯ ডিসেম্বর সিডনির স্থানীয় সময় বেলা দুইটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। | 2 |
মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণা নতুন ঘটনা নয়। ভুলিয়ে ভালিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য নিয়ে টাকা হাতিয়ে নেয় একশ্রেণির প্রতারক। এবার এই প্রতারকদের সঙ্গে বিকাশ কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ উঠে এসেছে। সাড়ে চার লাখ টাকার প্রতারণার ঘটনায় এক বিকাশ কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গত মঙ্গলবার গাজীপুর থেকে তানভীর সিরাজী ওরফে সিজার নামের (৩৮) বিকাশের ওই টেরিটরি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডি কর্মকর্তারা বলছেন, বিকাশের সাবেক এই কর্মকর্তা টাকার বিনিময়ে বিকাশের এজেন্টদের তালিকা সরবরাহ করতেন প্রতারকদের কাছে। আর প্রতিটি তালিকার জন্য তিনি পেতেন ১৫-১২ হাজার টাকা।গতকাল বুধবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান খান। তিনি বলেন, গত মার্চে টাঙ্গাইলের সখীপুর বিকাশ এজেন্টের সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার একটি ঘটনায় সখীপুর থানায় মামলা হয়। মামলা করেন সখীপুর থানার তক্তারচালা বাজারের মোবাইল ব্যাংকিং বিকাশ ব্যবসায়ী রাসেল। বিকাশ এজেন্ট নম্বরে প্রতারকেরা ফোন দিয়ে নিজেদের বিকাশ কর্মকর্তা পরিচয়ে দিয়ে বিভিন্ন প্রলোভনে ওটিপি ও পিন কোড নম্বর নিয়ে মোট ৪ লাখ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেয়।ওই মামলাটির তদন্তে সিআইডি প্রতারক চক্রের ছয় আসামিকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে প্রতারণার কাজে বিকাশের টেরিটরি ম্যানেজার তানভীর জড়িত আছেন বলে স্বীকার করে।সাইদুর রহমান খান বলেন, তানভীর সিরাজী ওরফে সিজার ২০১২ সাল থেকে বিকাশের টেরিটরি ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি ঢাকা, গাজীপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জে দীর্ঘ বছর কর্মরত ছিলেন। সে সময়ে বিকাশ প্রতারকদের টাকার বিনিময়ে বিকাশ এজেন্ট নম্বরসংবলিত শিট সরবরাহ করতেন। তানভীর নিজেও প্রতারকদের তথ্য দিয়ে সহযোগিতা করার কথা স্বীকার করেছেন।এ বিষয়ে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম আজকের পত্রিকাকে বলেন, প্রতারণা প্রতিরোধে সবার মধ্যে সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণাসহ নানামুখী উদ্যোগ নিয়েছে বিকাশ। তিনি বলেন, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া মো. তানভীর সিরাজীকে শৃঙ্খলাজনিত কারণে গত সেপ্টেম্বর মাসে অব্যাহতি দেয় বিকাশ। তিনি বিকাশ কর্মকর্তা নন। এই ঘটনার তদন্ত চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীকে শুরু থেকেই প্রয়োজনীয় সহযোগিতা করে আসছে বিকাশ। | 6 |
সুযোগ আর পৃষ্ঠপোষকতা পেলে আমরাও পারি-এ কথাটিই যেন আবার প্রমাণ করলেন বাংলাদেশের প্রকৌশলীরা। তাঁদের তত্ত্বাবধানে পুনরায় সচল হলো গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের পাম্পগুলো। কয়েক বছর আগে ৩ নম্বর পাম্পটি যখন পানি তুলতে ব্যর্থ হচ্ছিল, তখন এর মেরামতের জন্য ডাকা হয় জাপানি প্রকৌশলীদের। সব দেখেশুনে তারা মেরামতের বাজেট দেন ১২ কোটি টাকা।আসলে সনাতন পদ্ধতিতে পাম্পটি চালু করতে ওই রকম বাজেটই লাগে। কিন্তু মেরামতের পদ্ধতিতে যদি নতুন চিন্তা করা যায় অথবা বৃত্তের বাইরে গিয়ে ভাবা যায়, তাহলে ব্যয় কমিয়ে আনা সম্ভব হবে। এনালগ থেকে ডিজিটালে রূপান্তর করতে পারলেই সফলতার বুনো পায়রা ধরা দেবে হাতের মুঠোয়।অবিরাম চেষ্টায় অটোকন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলীরা ভিন্ন উপায়ে সেই সমস্যার সমাধান করে ফেললেন। মাত্র ২ কোটি ৮৯ লাখ টাকায় পাম্পটি মেরামতেও সক্ষম হন দেশীয় প্রকৌশলীরা।অটোকন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলী আজাদ বলেন, 'জাপানিদের ডিজাইন ড্রয়িং অনুযায়ী ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে নতুন স্ক্যাডা সিস্টেম ডেভেলপ করে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো রি-স্টাবলিস্ট করেছি। এর মাধ্যমে আমরা স্বল্প ব্যয়ে কাজ শেষ করতে পেরেছি। এটি রিমোট কন্ট্রোলে পরিচালনা করা যায়, অর্থাৎ পাম্পের প্রতিটি স্ট্যাটাস, তাপমাত্রা, পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় দূরবর্তী যেকোনো প্রান্ত থেকে।'জানা যায়, ৭০ বছর ধরে বিশ্বজুড়ে সমাদৃত বাংলার জিকে সেচ প্রকল্প। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে ১৯৫৪ সালে এর জন্ম হয়। এই প্রকল্পের লক্ষ্য ছিল কৃত্রিম খালের মাধ্যমে গঙ্গার পানিকে কপোতাক্ষ নদ পর্যন্ত নিয়ে যাওয়া। আর মধ্যবর্তী কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা-এই চার জেলায় কৃষিজমিতে সেচের পানি দেওয়া এবং মরুকরণের হাত থেকে ওই অঞ্চলের পরিবেশ রক্ষা করা। সে সময় এটিই ছিল বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর সেচ প্রকল্পগুলোর মধ্যে একটি এবং এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সেচ প্রকল্প। সে কারণে ৩০ বছরের বেশি সময় ধরে প্রায় ৭৪ কোটি টাকায় দুটি পর্যায়ে এই প্রকল্পের কাজ শেষ হয়। ২০০৬ সাল থেকে জিকে প্রকল্পের প্রধান তিনটি পাম্প স্থাপন করা হয়, যার প্রতিটিতে আছে ২ দশমিক ৮ মেগাওয়াটের সিংক্রনাস মোটর। এর সক্ষমতা ৩৭ হাজার হর্স পাওয়ার। এটি সিংক্রনাস মোটর হওয়ায় বিদ্যুৎ প্রবাহের সঙ্গে সমন্বয় করে অনায়াসে প্রয়োজনীয় পানি তুলতে পারে।অটোকন ২০২১ সালের ১০ নভেম্বর স্বল্প ব্যয়ে মেশিন প্রোগ্রামিংয়ের মাধ্যমে চার বছর ধরে অচল তিন নম্বর পাম্পটি পুনরুজ্জীবিত করেছে। এই পাম্পের মূল ডিজাইন অনুযায়ী ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রোগ্রামিংয়ের মাধ্যমে মেশিন লার্নিংয়ের ভাষায় নতুন করে অরগানাইজ করা হয়েছে। এর ফলে আগের চেয়ে পাম্পটির নিরাপত্তা আরও জোরালো হয়েছে।অটোকন ইঞ্জিনিয়ারিংয়ের সিইও মো. নাজমুল হাসান মেহেদী বলেন, '১৯৭২ সালের উন্নয়ন বাজেটের উল্লেখযোগ্য অংশ এই প্রজেক্টের আওতায় দেওয়া হয়। এর ফলে এক বছরের মাথায় এক লাখ বিঘা জমিতে অতিরিক্ত চাষাবাদ করা সম্ভব হয়।' | 6 |
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। নির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে ভোটারদের পাশাপাশি কর্তব্যরত গণমাধ্যমকর্মীদেরও এন্ট্রি পাস, ভোটার কার্ড দেখিয়ে তারপর প্রবেশ করতে হচ্ছে। সকালে ভোট শুরুর আগেই সংশ্লিষ্ট এলাকায় অবস্থান নিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। বিশেষ করে এফডিসির মূল ফটকের দুইপাশেই রয়েছেন সারিবদ্ধ পুলিশ সদস্য। তবে নিরাপত্তার এত বাড়তি আয়োজন প্রয়োজন ছিল না বলে মনে করেন এবারের নির্বাচনের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ''এফডিসিতে যখন ঢুকলাম, মনে হচ্ছে যুদ্ধ হবে! এত নিরাপত্তা তো এখানে আসলে দরকার নাই। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, নিরাপত্তা একটু কম হলে ভালো হতো।'' গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে তিনি ভোট দেন। এরপর অন্যান্য প্রার্থী, সদস্যরা ভোট দেওয়া শুরু করেন।ভোট দেওয়ার পর সাংবাদিকদের ইলিয়াস কাঞ্চন বলেন, ''আশা করি ভোটাররা সঠিক প্রার্থীকেই ভোট দেবেন। ভবিষ্যত তো বলা যায় না। তবে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালোই দেখছি। আর ভোটাররা এলে আরও ভালোভাবে বোঝা যাবে।''এবারের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন পীরজাদা শহীদুল হারুণ। সদস্য হিসেবে আছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন। | 6 |
দেশবরেণ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ক্যান্সারকে জয় করে ঢাকায় ফিরছেন আজ। কখনোই দেশের বাইরে এতটা সময় কাটাননি এই কণ্ঠের জাদুকর। টানা ৮ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কাটিয়ে সুস্থ হয়ে বুধবার (১৩ মে) ঢাকার মাটিতে পা রাখবেন তিনি। এন্ড্রু কিশোরের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয় এই গায়ক বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা ও সিঙ্গাপুর সময় সাড়ে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। দুপুর ১২টায় দেশে পৌঁছাবেন তিনি। অসুস্থ অবস্থায় গত বছর ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়ে ছিলেন এন্ড্রু কিশোর। গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অনেক চরাই উৎরায়ের মধ্যে কেটেছে তার দিনগুলো। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে এন্ড্রু কিশোরের চিকিৎসা চলেছে। চিকিৎসক জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ এন্ড্রু কিশোর। তবে কয়েক মাস পর পর নিয়মিত চেকআপের জন্য আসতে হবে তাকে। মার্চ মাসের শেষ সপ্তাহে দেশে ফিরতে চেয়েছিলেন অ্যান্ড্রু কিশোর। এর আগে সিঙ্গাপুরে হুইল চেয়ারে বসেও একটি অনুষ্ঠানে গানও শুনিয়েছিলেন তিনি। চলছিল দেশে ফেরার প্রস্তুতিও। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে ফেরা হয়নি তার। অবশেষে বিশেষ ফ্লাইটে বিদেশে আটকে পড়াদের দেশে আনছে সরকার। এন্ড্রু কিশোরও ফিরছেন সেই ফ্লাইটে। সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ সব অনুভূতির হাজার হাজার গান গেয়েছেন এন্ড্রু কিশোর। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, পৃথিবীর যত সুখ আমি তোমার ছুঁয়াতে খুঁজে পেয়েছি, সবাইতো ভালোবাসা চায়, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, তুমি আমার জীবন আমি তোমার জীবন, ভালো আছি ভালো থেকো, তুমি মোর জীবনের ভাবনা, চোখ যে মনের কথা বলে, পড়েনা চোখের পলক ইত্যাদি। | 2 |
প্রমিথিউস ব্যান্ডের গায়ক ও দলপ্রধান বিপ্লব এখন নিউইয়র্কের স্থায়ী বাসিন্দা। সেখানেও কাজের ফাঁকে সুযোগ পেলেই তৈরি করেন নতুন গান। ব্যান্ডসংগীতের জনপ্রিয় এই গায়ক এবার নতুন আরেকটি গান তৈরি করেছেন। গানটি দ্বৈত কণ্ঠের। তবে সহশিল্পী কে, তা এখনই জানাতে চাইছেন না বিপ্লব। নিউইয়র্ক থেকে বিপ্লব বলেন, 'আমার সমসাময়িক একজন শিল্পী কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে বেশি দ্বৈত গান গাইনি। তাই একটি দ্বৈত গানের পরিকল্পনা অনেক দিন ধরেই করছিলাম। উনি আমার প্রস্তাবে রাজি হলেন।' 'জেট ল্যাগ ভালোবাসা' শিরোনামের এই গানের রেকর্ডিং হয়েছে নিউইয়র্কের আরএমডি স্টুডিওতে। গানের কথা, সুর ও সংগীত পরিচালনাও করেছেনবিপ্লব। কিছুদিনের মধ্যেই গানের ভিডিওচিত্র ধারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। গানটি সম্পর্কে বিপ্লব বললেন, 'গানের শিরোনাম শুনলে নানা রকম ধারণা হতে পারে। তবে কেন এমন শিরোনাম, সেটা গান শুনলেই বুঝতে পারবেন। প্রকাশের আগে শুধু এটুকু বলতে চাই, এটি দারুণ একটি প্রেমের গান।'গত বছরের মাঝামাঝি প্রকাশিত হয় বিপ্লবের গাওয়া গান 'পাখি'। গানটি বিপ্লবের ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। এই প্ল্যাটফর্মে বিপ্লব তাঁর গাওয়া পুরোনো গান আপলোড করার পাশাপাশি নতুন গানও প্রকাশ করছেন। নতুন গানটিও একই প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। বিপ্লব বলেন, 'নিউইয়র্কে ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও গানের চর্চা করছি নিয়মিত। আমি গানের মানুষ। গান ছাড়া তো থাকা সম্ভব নয়।' | 6 |
সখীপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে ভার্মি কম্পোস্ট সার, যাকে স্থানীয়ভাবে কেঁচো সারও বলা হয়। কম দাম, অধিক কার্যকারিতা ও পরিবেশবান্ধব হওয়ায় এ সার ব্যবহারে অনেক কৃষকেই এখন আগ্রহী হচ্ছেন। হাঁস-মুরগির বিষ্ঠা, গবাদিপশুর গোবর, শাকসবজির উচ্ছিষ্ট, খোসা ও কচুরিপানার মিশ্রণে প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা হয় কেঁচো সার, যা ভার্মি কম্পোস্ট সার নামে পরিচিত। পচনশীল দ্রব্য দিয়ে তৈরি ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে জমির গুণগত মান ঠিক থাকে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার একটি ফসল বা গাছের সুষম খাদ্যের যোগান দেয়। যেখানে রাসায়নিক সারে কেবল এক বা দুইটি খাদ্য উপাদান থাকে সেখানে ভার্মি কম্পোস্টে রয়েছে সুষম খাদ্য উপাদান। কেঁচো সার উৎপাদনে এপিজিক ও এন্ডিজিক নামক কেঁচো ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে মাটিতে অণুজীবের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বাতাস চলাচল বৃদ্ধি পায়। সাধারণত রিং পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদিত হয়।কলার বাকলসহ বিভিন্ন ঘাস, লতাপাতা দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে প্রায় এক সপ্তাহ রেখে দিতে হয়। পরে রিংয়ের মধ্যে ২০০ গ্রাম এপিজিক ও এন্ডিজিক কেঁচো মিশিয়ে রাখতে হয়। এভাবেই তৈরি হয় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এ সার মাটির উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ও পরিবেশবান্ধব।উপজেলার বোয়ালী পশ্চিমপাড়া গ্রামের কৃষক আলফাজ আল মোমেন বলেন, উপজেলা কৃষি কার্যালয় থেকে ১০টি রিং, ৫টি স্থায়ী ভার্মি কম্পোস্ট হাউস, কেঁচোসহ ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট তৈরি করে দেওয়া হয়েছে। সাধারণত একটি রিং দিয়ে ৫০ কেজি ভার্মি কম্পোস্ট তৈরি করা যায়। সার তৈরিতে প্রয়োজন হয় কেঁচো, পচা গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, তরকারির খোসা ও কচুরিপানা। সব উপকরণ না পেলেও কেঁচো, কলার খোসা ও পচা গোবর দিয়ে এ সার তৈরি করা যায়।উপসহকারী কৃষি কর্মকর্তা মতিউর রহমান জানান, ৫০ কেজি ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে সময় লাগবে এক থেকে দেড় মাস। ৫০ কেজি সার ৩০ শতক জমিতে ব্যবহার করা যায়। ভার্মি কম্পোস্ট তৈরিতে তেমন খরচ না হওয়ায় কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন জানান, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের আওতায় আমরা উপজেলার বোয়ালী গ্রামের কৃষকদের মাঝে বিনা মূল্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ করেছি। এ সারের উপকারিতা দেখে দিন দিন কৃষকেরা নিজ খরচেই এ সার তৈরি করছেন। ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট উৎকৃষ্ট মানের জৈব সার। | 6 |
দীর্ঘ ৩০ বছর থেকে ঘানি টেনে জীবিকা নির্বাহ করছেন আজিজুল (৬০) ও তার পরিবার। আজিজুলের বাড়ি নীলফামারীর জলঢাকা পৌরশহরের পান্থাপাড়া এলাকায়। তিনি মৃত আব্দুল্লার ছেলে। জমি নেই, তাই পরের জমিতে বসতভিটা করে আছেন আজিজুল। তার পরিবারে রয়েছেন স্ত্রী আর্জিনা বেগম, চার মেয়ে ও এক ছেলে। তেলের ঘানি টেনে যা আয় হয়, তা দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। ছেলেমেয়েদের লেখাপড়াসহ যাবতীয় খরচ চলে এ আয়ের ওপর নির্ভর করে। ইতোমধ্যে তিনটি মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে একটি ছেলে সুলতান আলী লেখাপড়ার পাশাপাশি ছেঁড়া বস্তা সেলাইয়ের কাজ করে পরিবারকে সহযোগিতার জন্য। ছোট মেয়ে আছমা একটি দাখিল মাদ্রাসায় দশম শ্রেণিতে অধ্যয়নরত।
সম্প্রতি তার বাড়িতে গিয়ে কথা হয় আজিজুলের সঙ্গে। তিনি জানান, ২৫-৩০ বছর থেকে আমি ও আমার স্ত্রী মিলে ঘানি টেনে খাঁটি সরিষার তেল বের করে বাজারে বিক্রি করি। সামান্য আয় দিয়েই কষ্ট করে চালাতে হচ্ছে সংসার।
তিনি আরও বলেন, ২০১৩ সালে পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু আমার নিদারুণ কষ্ট দেখে আমাকে ঘানি টানার জন্য একটি গরু কিনে দিয়েছিলেন। কিন্তু অভাব অনটনের সংসারে মেয়ের বিয়ে দিতে গিয়ে সেই গরুটিও বিক্রি করতে হয়েছে আমাকে। স্ত্রীসহ কষ্ট করে ঘানি টানলেও লজ্জায় কারও কাছে হাত পাতিনি।
স্ত্রী আর্জিনা বেগম বলেন, বয়স হয়েছে, তাই ঘানি টানতে আমাদের খুবই কষ্ট হয়। কিন্তু উপায়ও নেই, কী করব?
এ বিষয়ে জলঢাকা উপজেলা মানবাধিকার কর্মী হাফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার বলেন, এ যুগেও ঘানি টেনে সংসার চালাতে হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক। তারা সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান।
ইউএনও মাহবুব হাসান বলেন, যদি কোনো সংগঠন বা এনজিও প্রতিষ্ঠান সহযোগিতার জন্য এগিয়ে আসে, তাহলে আজিজুলের মতো অসহায় পরিবারগুলোর উপকার হয়। | 6 |
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ রোববার বসছে প্রথম ইউনিটের বহুল প্রতীক্ষিত পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেশার ভেসল। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই চুল্লিকেই হৃৎপিণ্ড বলা হয়। বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন বলে পাবনা প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত করেন।প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চুল্লি স্থাপনের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর প্রকল্পে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক সৌকত আকবর, মন্ত্রণালয়ের সচিব, প্রকল্পের ঠিকাদার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটমের অন্যতম প্রধান নির্বাহী এলেক্সে লিখাচেভসহ রাশিয়ান বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।রূপপুর প্রকল্পের পরিচালক ড. সৌকত আকবর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্প উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে প্রকল্পের ভেতরে ও বাইরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রকল্পসূত্রে জানা গেছে, পারমাণবিক চুল্লিটির ওজন ৩৩৩ দশমিক ৬ টন। এই চুল্লি কৃষ্ণসাগর ও সুয়েজ খাল পাড়ি দিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে নৌপথে ঈশ্বরদীর পাকশীর পদ্মা নদী হয়ে রূপপুরে আনা হয়। | 6 |
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, হলরুমে বসে ১০০ বছর গণঅনশন করেও এই সরকারের পতন সম্ভব না। ৭১-এর রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা বলেন, বাংলাদেশের যে অধঃপতন হয়েছে এর ১০০ ভাগের এক ভাগ অধঃপতন হবে জানলে এদেশ স্বাধীন করতাম না। আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনিস্টিউটে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ৩০ তারিখের নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্ট হারেনি, হেরেছে শেখ হাসিনার নেতৃত্ব। আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও খালেদা জিয়া এক হয়ে গেছে। ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, আমার মনে হয় খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার গণভোট দেয়া হলে শেখ হাসিনা ৫ ভাগ ভোটও পাবেন না।তিনি বলেন, বেগম জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। কাদের সিদ্দিকী বলেন, এই অবৈধ সরকারের কাছে মুক্তি চেয়ে মুক্তি পেলে সেটা হবে খালেদা জিয়ার মৃত্যু, গণতন্ত্রের মৃত্যু। তিনি বলেন, আমি মনে করি বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি নিয়ে পাকিস্তানের সাথে যেরকম আলোচনায় বসেনি, ঠিক তেমনি বেগম জিয়া প্যারোলে মুক্তি না নিয়ে ইতিহাসে দ্বিতীয় বার নজির সৃষ্টি করবেন।কাদের সিদ্দিকী বলেন, যে বিচারক খালেদা জিয়াকে সাজা দিয়েছে তার বিচার একদিন জনগণের আদালতে হবে। ঐক্যফ্রন্টের ৭ দফার ১ম দফা খালেদা জিয়ার মুক্তি : মান্নাজাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে আমরা সবাই ঐক্যবদ্ধ। তাই আমাদের মধ্যে কোনো সন্দেহ সৃষ্টির করার কারণ নেই। আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, সরকার আমাদের ঐক্য ভেঙে দিতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আপনারা কানো কোনো মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমাদের ঐক্য অটুট আছে। ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট বেগম জিয়ার মুক্তি চায় না, ঐক্যফ্রন্টের আন্দোলন কর্মসূচীতে খালেদা জিয়ার মুক্তির ইস্যু নেই। কিন্তু ঐক্যফ্রন্ট যেই ৭ দফার ভিত্তিতে ঐক্য গড়েছে তার প্রথম দফাই হলো খালেদা জিয়ার মুক্তি। তাই আমি বলবো আপনারা বিভ্রান্ত হবেন না। মান্না বলেন, রাজপথে আন্দোলন না করে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করি। আজ রোববার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ গণঅনশন উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিউটিটের হলরুম বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। গত বছরের ৮ এপ্রিল থেকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কারাবন্দি খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তারা খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে চিকিৎসা দেয়ার বিষয়ে আগ্রহী নয়। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে সরকার তাকে বিএসএমএমইউতে চিকিৎসার দেয়ার বিষয়ে বারবার বলে আসছে। গত বছরের ৬ অক্টোবর চিকিৎসকদের পরামর্শে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয় সাবেক এ প্রধানমন্ত্রীকে। ৮ নভেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়। তবে বিএনপি অভিযোগ করে আসছে তাকে চিকিৎসা শেষ না করেই ফিরিয়ে নেয়া হয়। সর্বশেষ গত ১ এপ্রিল খালেদা জিয়াকে পুনরায় বিএসএমএমইউয়ে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এখনো তিনি সেখানেই আছেন। | 9 |
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় চোরাই মোটরসাইকেল সহ দেলোয়ার (২২) নামের একজনকে আটক করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত দেলোয়ার শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মো. আলি আকবর মোল্লার ছেলে।জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘুরিয়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে আতিকুল ইসলামের মুন্সী টিম্বার এন্ড স'মিলের সামনে থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাকে ধরে পুলিশে খবর দেয়। উদ্ধারকৃত পালসার ১৫০ সিসি'র মোটরসাইকেলটির মালিক আতিকুল ইসলাম।এবিষয়ে হাসাড়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে সহ মোটরসাইকেলটি কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করি। | 6 |
সরকার পরিবর্তনের শেষ সময় এসে গেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যাস্টিার মওদুদ আহমদ বলেছেন, আমি অনেক দিন আগে একটি কথা বলেছিলাম, অতি দ্রুত দেশের রাজনৈতিক চিত্র পরিবর্তন ঘটতে থাকবে। কখন, কোথায়, কী ঘটবে আমরা কেউ তা জানি না। সময় এসেছে সক্রিয় ঈমানি ভুমিকা পালন করার। সবাই আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত 'শিক্ষার্থী ও সাংবাদিক নির্যাতন এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা কেন?' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা শোয়াইব আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন, কৃষকদল নেতা শাজাহান মিয়া সম্রাট, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ভিপি ইব্রাহিম, জিনাফ সভাপতি মিয়া মো: আনোয়ার, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলাতানা রুমা, যুবদল নেতা কাদের সিদ্দিকী প্রমুখ। মওদুদ আহমদ বলেন, প্রকৃতির আইন নিজস্ব গতিতে চলে। কোটা সংস্কার আন্দোলন এবং স্কুল শিক্ষার্থীদের এ আন্দোলনের কথা আমরা দু'সপ্তাহ আগেও ভাবিনি। আসলে কখন কি ঘটবে তা আমরা জানিনা। তিনি বলেন, সবকিছু দেখে মনে হয় দেশে কোনও সরকার নেই। পুলিশ আছে, র্যাব আছে, কিন্তু কোনও সরকার নেই। রাজধানীতে মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা করা হলো, কারা হামলা করেছে আমরা সবাই জানি কিন্তু কোনও গ্রেফতার নেই। বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা চলে গেল, সোনা চুরি হলো, কয়লা চুরি হলো, পাথর চুরি হলো, কঠিন শিলা চুরি হলো, কিন্তু একজনকে গ্রেফতার করা হয়নি। দেশে সরকার থাকলে এগুলো হওয়ার কথা নয়। নির্বাচন কমিশনের সমালোচনা করে মওদুদ বলেন, নির্বাচন কমিশনার সরকারের তল্পিবাহক। কিন্তু বিবেকের তাড়নায় একটি সত্য কথা বলে ফেলেছেন, আগামী নির্বাচনে অনিয়ম যে হবে না তার কোনও নিশ্চয়তা নেই। তার এই বক্তব্যের পরেই অন্য কমিশনাররা দ্বিমত পোষণ করেছেন। এরপরে প্রধান নির্বাচন কমিশনারের আর নিজের পদে থাকার কোনও অধিকার থাকতে পারে না। আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে অনেক সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। কিন্তু এরপরে শহিদুল আলমের ওপর যে অত্যাচার হয়েছে এটা অকল্পনীয়। সরকার একদম বেপরোয়া হয়ে গেছে। সরকার বুঝতে পেরেছে জনগণের সাথে তাদের সম্পর্ক আর নেই। জনগণ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই উপলব্ধি আজকে তাদের মধ্যে এসেছে বলেই তারা হিংস্র ও নিষ্ঠুর হয়ে দাঁড়িয়েছে। নতুন পরিবহন আইন একটি প্রতারণা মন্তব্য করে তিনি আটককৃত ২২ ছাত্রকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান। শওকত মাহমুদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় দুই দিনে ৪২ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। গণমাধ্যমে সেন্সরশীপের কারণে গুজব ছড়িয়েছে। শহিদুল আলমের উপর যে নির্যাতন হয়েছে তা সরকারের জন্য বুমেরাং হবে। দেশে অতিদ্রুতই আন্দোলন শুরু হবে মন্তব্য করে তিনি এ জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান। | 9 |
মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি সেখানে কিছু সময় অবস্থান করে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তার সঙ্গে বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন। রোববার দুপুর পৌনে ১টার দিকে ভিপি নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ২৪ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাংচুর করা হয় ভিপির কক্ষের কম্পিউটার, চেয়ারসহ আসবাবপত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে রাজু ভাষ্কর্যে মুক্তিযুদ্ধ মঞ্চ তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি শেষ করে ডাকসু ভবনের দিকে মিছিল নিয়ে যায়। একপর্যায়ে সেখানে ভিপি নুরসহ তার অনুসারীদের সঙ্গে মঞ্চের নেতাকর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে মঞ্চের কিছু নেতাকর্মী নুরদের উদ্দেশে ডাকসু ভবনের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন। মঞ্চের কিছু নেতাকর্মী ডাকসু ভবনের দ্বিতীয় তলায় উপরে উঠতে চাইলে নুরের অনুসারীরা ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে দেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন ডাকসু ভবনের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে ছাত্রলীগের কিছু অনুসারীও ঢুকে পড়েন ডাকসুতে। সনজিত-সাদ্দাম ভিপি নুরের কক্ষে গিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের বের করে দেওয়ার নির্দেশনা দেন। কিন্তু এতে ভিপি আপত্তি জানালে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা ভিপি নুরের কক্ষে থাকা তার সংগঠন 'বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের' নেতাকর্মীদের এক এক করে কক্ষ থেকে বের করে দেন। সিঁড়িতে অবস্থান নেওয়া ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা তখন তাদের লাঠিপেটা করেন।' এক পর্যায়ে সনজিত ও সাদ্দাম ভিপির কক্ষ থেকে বের হয়ে মধুর ক্যান্টিনের দিকে চলে যান। তারা চলে যাওয়ার পর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে ভিপির কক্ষে ঢুকে লাইট বন্ধ করে নুর ও তার অনুসারীদের এলোপাতাড়ি মারধর করেন। এতে নুরসহ আহত হন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন, রাশেদ খানসহ সংগঠনটির ২৪ নেতাকর্মী। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাদের বের করে হাসপাতালে নেওয়া হয়। | 9 |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 'মুজিব চিরন্তন' প্রতিপাদ্যে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শুক্রবার (১২ মার্চ) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদসম্মেলনে এ তথ্য জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ১৭ থেকে ২৬ মার্চ দশ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালায় প্রতিদিন পৃথক থিমভিত্তিক আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিওভিজুয়াল এবং অন্যান্য বিশেষ পরিবেশনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। দশদিনের অনুষ্ঠানমালার থিমগুলো হলো-১৭ মার্চ 'ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়' , ১৮ মার্চ 'মহাকালের তর্জনী', ১৯ মার্চ 'যতকাল রবে পদ্মা যমুনা', ২০ মার্চ 'তারুণ্যের আলোকশিখা', ২১ মার্চ 'ধ্বংসস্তূপে জীবনের গান', ২২ মার্চ 'বাংলার মাটি আমার মাটি', ২৩ মার্চ 'নারীমুক্তি, সাম্য ও স্বাধীনতা', ২৪ মার্চ 'শান্তি-মুক্তি ও মানবতার অগ্রদূত', ২৫ মার্চ 'গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা' এবং ২৬ মার্চ 'স্বাধীনতার পঞ্চাশ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা'। দশ দিনব্যাপী অনুষ্ঠানমালায় ১৭, ২২ ও ২৬ মার্চের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং ১৭, ১৯, ২২, ২৪ ও ২৬ মার্চের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এ পাঁচ দিনের অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধানরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি আরও বলেন, আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত 'মুজিব চিরন্তন' প্রতিপাদ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সরাসরি যোগ দেবেন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সেই সঙ্গে আরও পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ভিডিও বার্তা দেবেন। অনুষ্ঠান যোগ দিতে ১৭ মার্চ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ, ১৯ মার্চ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, ২২ মার্চ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, ২৪ মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ও ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় উপস্থিত থাকবেন। এ ছাড়া ১৭ মার্চ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ১৮ মার্চ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, ২০ মার্চ ওআইসি মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন, ২২ মার্চ জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ২৩ মার্চ ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, ২৪ মার্চ পোপ ফ্রান্সিস এবং ২৫ মার্চ দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সি-কিউন ও মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু তাকাশি হায়াকাওয়ার ছেলে ওসামু হায়াকাওয়া ভিডিও বার্তা দেবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর প্রমুখ। | 6 |
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার সরকারি অফিস, ব্যাংক ও গার্মেন্টস কারখানা খোলা থাকায় দুপুরের পর থেকে লোকজন নাড়ির টানে বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। ফলে মহাসড়কে প্রতিনিয়ত পরিবহনের চাপ বাড়ছে। সরেজমিনে সাভারের হেমায়েতপুর, ফুলবাড়িয়া, সাভার, নবীনগর ও বাইপাইল এলাকায় ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ঘরমুখো মানুষ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। কিন্তু নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত পরিবহন না পাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। এসময় ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়েও অনেককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে আবার পণ্যবাহী ট্রাকে চড়ে বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। এদিকে এ সুযোগকে কাজে লাগিয়ে লোকাল বাসগুলোও দেশের বিভিন্ন প্রান্তে যাত্রী পরিবহন শুরু করেছে। তবে এসব পরিবহনে ক্ষেত্র বিশেষে দুই থেকে তিন গুণ ভাড়া নেয়া হচ্ছে। সাভার ও হেমায়েতপুর থেকে পাটুরিয়া পর্যন্ত যেতেই ৩-৪ শত টাকা ভাড়া আদায় করা হচ্ছে। এরপরও গাড়িতে বেঞ্চ ও চেয়ার বসিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। এছাড়া প্রতিটি বাস স্ট্যান্ডে পরিবহন এবং রিজার্ভ গাড়িগুলো রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর কারণে স্থানে স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কে নিরাপত্তার দায়িত্বে কর্তব্যরত সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজা বলেন, ঘরমুখো মানুষদের বাড়িতে যেতে যেন কোনো দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সার্বক্ষণিক সড়কে রয়েছি। এখন পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে কোনো যানজট সৃষ্টি না হলেও সন্ধ্যার পর রাস্তায় গাড়ির চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এর আগে শনিবার দুপুরে ঢাকা-আরিচা, মানিকগঞ্জ-পাটুরিয়া ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শন শেষে সাভারের নবীনগরের জয় রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, এবারের ঈদযাত্রায় প্রথমবারের মতো টার্মিনাল ও বাসস্ট্যান্ডগুতে গাড়ির ফিটনেস পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। ফিটনেস পরীক্ষার পরই বাসগুলোকে যাত্রী পরিবহনের অনুমতি দেয়া হচ্ছে। ফিটনেস পরীক্ষা ছাড়া কোনো বাস যেন টার্মিনাল ছেড়ে না যায় সেজন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এসব উদ্যোগের কারণে এবারের ঈদযাত্রা যানজটমুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। | 6 |
করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকৃতি জানালে জেলে যেতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি। দুতের্তে বলেন, আপনাকেই বেছে নিতে হবে- হয় টিকা নিতে হবে, না হলে আমি আপনাকে জেলে ঢুকাবো। দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ১৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন কমপক্ষে ২৩ হাজার। কিন্তু রাজধানী ম্যানিলায় টিকাদানের হার অনেক কম। এর আগে করোনার ভ্যাকসিন উদ্ভাবনের জন্য প্রায় দুই লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। বিডি প্রতিদিন/আরাফাত | 4 |
মাশরাফি বিন মর্তুজা তাহলে সংসদ সদস্য হওয়ার পথে! ভবিষ্যতে একই পথে হাঁটবেন সাকিব আল হাসানও। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এক মন্তব্যের পর থেকে সারা দেশে ওই আলোচনা ছিল, জাতীয় নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি ও সাকিবের রাজনীতিতে আসার গুঞ্জন বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে। পরিকল্পনামন্ত্রীর কথার পর অনেকে ধরেই নিয়েছে, এই দুই তারকা ক্রিকেটার রাজনীতিতে আসছেনই। আর মাশরাফি এবারই দাঁড়িয়ে যাবেন সংসদ নির্বাচনে। তবে বিকেলে যোগাযোগ করা হলে এই প্রতিবেদককে ভিন্ন কথাই বলেছেন মুস্তফা কামাল। তিনি বলেন, 'আমি দলের পক্ষ থেকে বা কোনো বিষয়ে নিশ্চিত হয়ে কিছুই বলিনি। তাঁরা নির্বাচন করবে কি না, আমি জানি না। মানুষের মুখে অনেক দিন থেকেই শুনে আসছি মাশরাফি নির্বাচন করবে। সে জন্যই মাশরাফির একজন ভক্ত হিসেবে আমি বলেছি, ও যদি নির্বাচন করে, তাহলে সবাই যেন তাকে ভোট দেন।' আওয়ামী লীগ থেকে মাশরাফির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে পরিকল্পনামন্ত্রীর পাল্টা প্রশ্ন, 'আমি মনোনয়ন দেওয়ার কে? আমি তো কেউ না।' মাশরাফি নির্বাচন করবেন, এমন কোনো নিশ্চিত তথ্যও তাঁর কাছে নেই, 'মাশরাফি নির্বাচন করবে কি না, এ ব্যাপারে নিশ্চিত কোনো খবর আসলেই আমার কাছে নেই। আমিও আপনাদের মতোই লোকমুখে শুনেছি ও নির্বাচন করবে। মাশরাফির সঙ্গে আমার যোগাযোগই নেই। তাঁর মতামত না নিয়ে আমি কীভাবে বলি মাশরাফি নির্বাচন করবে? এটা বলার আমি কেউ না।' সেটাই যদি হবে, একনেকের সভার পর সংবাদ সম্মেলনে বলা মন্ত্রীর বক্তব্য নিয়ে এই ধূম্রজাল কেন? এ ব্যাপারে মুস্তফা কামাল একটু বিস্তারিত ব্যাখ্যাই দিলেন, 'আজ আমরা মাগুরার জন্য একটি রেলওয়ে প্রজেক্ট পাস করি। এটা ছিল শেষ প্রজেক্ট, ১৩ নম্বর। সব আলোচনা শেষে আমি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার লোকজনদের দুষ্টুমি করে বলি, মাগুরার জন্য প্রজেক্ট পাস হলো। মাগুরার লোকজন তো মিষ্টি খাওয়ানোর ভয়ে কেউ কিছু বলছেন না। তখন তাঁরা বলেন, 'মাশরাফি তো নির্বাচন করবে। সে খাওয়াবে।' আমি তখন বলি, 'মাশরাফি নড়াইলের। সে কেন খাওয়াবে! তবে আমিও শুনেছি মাশরাফি এবার নির্বাচন করবে। সে যদি নির্বাচন করে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই তাকে সমর্থন দেবেন, তার জন্য কাজ করবেন। কারণ সে ভালো মানুষ।' এ সময় অনেকে সাকিবের নির্বাচন নিয়েও প্রশ্ন করলে মন্ত্রী নাকি বলেছেন, 'সাকিব যদি নির্বাচন করতে চায় সাকিবও নির্বাচন করবে। সে এখন পরিণত। নির্বাচন করতেই পারে। সেও ভালো মানুষ। নির্বাচন করলে তাকেও আপনারা সমর্থন দেবেন।' তবে মুস্তফা কামাল ব্যক্তিগতভাবে মনে করেন, মাশরাফি-সাকিব কারওই এবার নির্বাচন করার সুযোগ নেই। কারণ দুজনই এখনো খেলার মধ্যে আছেন, 'সাকিব, মাশরাফি দুজনই খেলার মাঠে আছে। মাশরাফি তো নিজেই বলেছে সে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চায়। যদি তাঁরা ক্রিকেট খেলে তাহলে নির্বাচন কীভাবে করবে? তারপরও তারা করতে চাইলে সেটা তাদের ব্যাপার।' সত্যি সত্যি নির্বাচন করলে জাতীয় দলের এই দুই ক্রিকেটারের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন পরিকল্পনামন্ত্রী, 'আমি যখন প্রথম নির্বাচন করি, আমার জন্য ভোট চাইতে গাজী আশরাফ হোসেন লিপু ও আকরাম খান আমার এলাকায় গিয়েছিল। সেভাবে আমিও ওদের জন্য ভোট চাইব।' | 9 |
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে রবিবার সকালেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে লঞ্চ চলাচল শুরু হওয়ায় এই নৌরুটের যাত্রীদের ভোগান্তি কমেছে কিছুটা। অন্যদিকে, সড়ক পথের নানা ভোগান্তি মাথায় নিয়েই কর্মস্থালে যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারও যাত্রী। তবে প্রথমে দুপুর ১২টার পর লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার নির্দেশনা থাকায় লঞ্চে উঠতে না পারা যাত্রীদের ভিড় দেখা যায়। এদিকে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে জরিমানা করায় লঞ্চ মালিক সমিতি এক ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখে। পরে দুপুরে অনির্দিষ্টকাল পর্যন্ত লঞ্চ চালু রাখার সরকারি ঘোষণা আসায় রবিবার দুপুর ১২টা থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়। তবে লঞ্চ মালিক সমিতি সূত্র জানা যায়, রবিবার রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলবে। বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত শনিবার (৩১ জুলাই) থেকেই নৌরুটে যাত্রীদের ঢল নামে। সারাদিনে ফেরিতে হাজার হাজার মানুষ পদ্মা নদী পার হন। যাত্রীদের বিষয়টি মাথায় রেখে ভোর থেকে লঞ্চ চালু হলে ফেরিতে কিছুটা চাপ কমে। তবে যাত্রীর সংখ্যা মাত্রাতিরিক্ত হওয়ায় লঞ্চ এবং ফেরিতে বাড়তি চাপ তৈরি হয়েছে। নৌরুটে বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। শনিবারের তুলনায় রবিবারের যাত্রীদের চাপ তুলনামূলক কম। বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে ঘাটে। নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী লঞ্চে পার করা হচ্ছে। যাত্রীদের মাস্ক পড়া নিশ্চিত করতে মাইকিংও করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 6 |
পিঠ ঠেকে গেছে দেয়ালে। সাফের ফাইনালে খেলতে হলে নেপালের বিপক্ষে জয় ছাড়া আর বিকল্প নেই বাংলাদেশের। জয় পেতে হলে লাগবে গোল। সেই গোল পেতে নেপালের বিপক্ষে 'অলিখিত সেমিফাইনালে' শুরু থেকে আক্রমণের চিন্তা বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোনের।নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পাওয়া নেপাল আছে সুবিধাজনক স্থানে। ৬ পয়েন্ট পাওয়া দল আজ বাংলাদেশের সঙ্গে এক পয়েন্ট পেলেই চলে যাবে ফাইনালে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় আর ভারতের সঙ্গে ড্র করে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশকে ২০০৫ সালের পর ফাইনাল খেলতে হলে জিততেই হবে নেপালিদের বিপক্ষে। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ব্রুজোন বললেন, 'আমরা শুরু থেকেই আক্রমণ করব। ম্যাচের শুরু থেকেই জেতার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমাদের লক্ষ্য থাকবে রক্ষণকে অক্ষত রাখা। আমরা ফাইনাল খেলতে চাই। গত ২০ দিন এই দিনটা সামনে রেখেই কঠোর পরিশ্রম করেছি সবাই।'নেপালকে কীভাবে হারাতে হয় সেই কৌশলও অজানা নয় ব্রুজোনের। বললেন, 'নেপাল তাদের শক্তিমত্তার কথা পুরো টুর্নামেন্টেই জানান দিয়েছে। আমরা প্রস্তুত। নেপাল আমাদের চেয়ে বেশি ভালো খেলেনি কিন্তু তাদের কৌশল কার্যকরী। আমরা জানি আমাদের জয় ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু নেপাল আক্রমণ করতে গেলে দুবার ভাববে। আক্রমণ করবে নাকি রক্ষণাত্মক খেলবে, প্রতি-আক্রমণে যাবে নাকি সময় নষ্ট করবে, এসব ভাবতেও তাদের সময় লাগবে।'নেপালের বিপক্ষে আজ জয় পেলে বাংলাদেশের ফুটবলে নতুন এক 'শুরুর' সম্ভাবনা দেখছেন ব্রুজোন। বললেন, 'ছেলেরা এখন পর্যন্ত যা করেছে, সেটা অসাধারণ। কালকের (আজ) ম্যাচটা দিয়ে মাঠেই প্রমাণ করা সম্ভব যে বাংলাদেশের ফুটবলে দিন দিন উন্নতি হচ্ছে, আরও হবে। এই ম্যাচ দিয়েই ফুটবলে আমাদের উজ্জ্বল এক ভবিষ্যতের আশা বড় হবে।'শ্রীলঙ্কা ও ভারত ম্যাচে গোল করে পয়েন্ট এনে দিয়েছেন দুই ডিফেন্ডার। স্ট্রাইকাররা এখনো গোলশূন্য। গতকাল এই নিয়ে প্রশ্ন শুনে কিছুটা বিরক্ত বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'আমাদের দলটা খুবই ভালো। বিপিএলের সেরা খেলোয়াড় ও কোচ এই দলে আছেন। আমার মনে হয় কাল (আজ) আমরা ইতিহাস গড়ব। দলের সবাই সেটা বুঝতে পারছে। খেলোয়াড়েরা তাদের সেরাটাই দেবে। কে গোল করল সেটা গুরুত্বপূর্ণ নয়। এক সতেজ বাংলাদেশ দলকেই সবাই দেখতে পাবে।'২০১৮ থেকে সর্বশেষ পাঁচ দেখায় নেপালের বিপক্ষে শুধু এক ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। এই পাঁচ ম্যাচেই কোচ ছিলেন দুই মাসের অব্যাহতি পাওয়া কোচ জেমি ডে। আপাতত সাফের জন্য অন্তর্বর্তীকালীন কোচ ব্রুজোনের অধীনে বাংলাদেশ চমকে দিতে পারে বলে মনে করেন নেপালের সহকারী কোচ কিরণ শ্রেষ্ঠা। তিনি বলেছেন, 'আমরা আগে যে দলটার বিপক্ষে খেলেছি সেটার চেয়ে এই দলটা আলাদা। তাদের কোচ নতুন। নতুন কয়েকজন আছে। তাদের সক্ষমতা আছে যে কাউকে চমকে দেওয়ার।'আজ বিকেলে বাংলাদেশ শুধু চমকে দেওয়া ফুটবল খেলতে চায় না, গড়তে চায় ইতিহাসও। | 6 |
'নৌকায় ভোট দিলে বউ-পোলাপান নিয়ে দেশে থাকতে পারবা না। প্রতিটি হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, প্রতিদিন রাতে মোটরসাইকেল মহড়া দিচ্ছে, হিন্দু মহিলাদের নানা রকম ভয়-ভীতি দেখাচ্ছে।' এমন অভিযোগ করেছেন পিরোজপুর সদর উপজেলা শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ভোটার যদু নাথ দাস।শিকদার মল্লিক ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে গত রোববার গভীর রাতে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও আওয়ামী লীগ সমর্থিত এক ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দেন প্রতিপক্ষের লোকেরা বলে জানান, ইউপির আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম।ব্যবসায়ী সবুজ মণ্ডল অভিযোগ করে জানান, নৌকা মার্কার সমর্থক হওয়ার কারণে তাঁর দোকানের পাশে থাকা নৌকা মার্কার নির্বাচনী অফিস ও তাঁর দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে আগুন দেওয়ায় কেউ আগুন নেভাতে পারেননি। দোকানসহ দোকানের সব মালামাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম অভিযোগ করে জানান, স্থানীয় প্রশাসন তাঁদের সঙ্গে বিরোধী দলের মতো আচরণ করছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হুমকির কথা প্রশাসনকে জানালেও প্রশাসন তেমন ব্যবস্থা নিচ্ছে না।পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, দোকান ও নৌকা মার্কার প্রচার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু গভীর রাতে ঘটনাটি ঘটেছে তাই কারা এ কাজ করেছে তা শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। | 6 |
টানা এক মাসের বন্যায় জামালপুরের সার্বিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রথম, দ্বিতীয় ও চলমান তৃতীয় দফার দীর্ঘমেয়াদি বন্যার পানিতে ডুবে আছে জেলার ৭ উপজেলা ও ৮ পৌরসভার ৬৭৭টি গ্রাম। পানির স্রোতে কাঁচা-পাকা রাস্তা, ব্রিজ কালভার্ট ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এছাড়া বন্যার পানিতে ডুবে মারা গেছেন এক মুক্তিযোদ্ধাসহ ২৫ জন। খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যাওয়ায় কোরবানির ঈদের কেনাকাটার জন্যও মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না। টানা বৃষ্টি ও বন্যার পানিতে ডুবে থাকায় এ জেলার ১০ লাখ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার পানির তোড়ে মাদারগঞ্জের বালিজুড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় এক কিলোমিটার ভেঙে গেছে। এতে বাঁধ ও আশপাশের শতাধিক ঘরবাড়ি, অসংখ্য গাছপালা পানির স্রোতে ভেসে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে ৩ ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা। পানির স্রোতে ভেঙে গেছে সরিষাবাড়ির শুয়াকৈর সেতুর ৬০ মিটার। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে সরিষাবাড়ির সঙ্গে মাদারগঞ্জের যোগাযোগ ব্যবস্থা। পানিতে ডুবে থাকায় ও রাস্তা-ব্রিজ বিধ্বস্ত হওয়ায়, জামালপুর-বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি, রৌমারী-রাজীবপুর, মেলান্দহ-মাহমুদপুর, সরিষাবাড়ী-মাদারগঞ্জ ও ইসলামপুর-মাহমুদপুরসহ জেলার গুরুত্বপূর্ণ সড়কে বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, জেলার অন্তত ৬০ কিলোমিটার পাকা রাস্তা পানিতে নিমজ্জিত রয়েছে। বিধ্বস্ত হয়েছে রাস্তার অনেক এলাকা, নির্মাণাধীন সেতু ও অ্যাপ্রোচ সড়ক। এসব রাস্তা মেরামত ও নির্মাণ করতে ব্যয় হবে অন্তত ২০ কোটি টাকা। জামালপুর এলজিইডি সূত্র জানায়, বন্যার পানিতে ডুবে বিধ্বস্ত হয়েছে প্রায় ৭শ' কিলোমিটার রাস্তা, ৬০টি ব্রিজ-কালভার্টের অ্যাপ্রোচ সড়ক ও ২টি ব্রিজ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গত এলাকার গ্রামীণ জনপদের ৩শ' কিলোমিটার কাঁচা-পাকা রাস্তা, একাধিক সেতু ও ৪ কিলোমিটার বাঁধ। | 6 |
মাদারীপুরের মস্তফাপুরে শ্যাম চন্দ্র দাস হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার সকাল ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী ক্ষুব্ধ। জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় শ্যাম চন্দ্র দাস নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় সকালে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিচার দাবিতে নিহতের স্বজনরা মানববন্ধন করতে এলে জেলা প্রশাসকের বাসভবনের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নেয়। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারীদের পুলিশ মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত শ্যাম চন্দ্র দাসেরমা মিনা দাস বলেন, 'আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে। আমাদের মারধর করেছে। আমার ছেলেকে হত্যার ঘটনায় পুলিশ মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি। পুলিশের এই জুলুম কেন বুঝতে পারছি না।' তবে মানববন্ধনে বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, কাউকে কিছু না জানিয়ে হাজার খানেক লোক জড়ো হয়ে রাস্তা বন্ধ করে দেয়। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে মানববন্ধন করতে দেওয়া হয়। | 6 |
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার টুইটে ওবামা নিজেই তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। তবে বারাক ওবামার স্ত্রী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা অবশ্য করোনায় সংক্রমিত হননি। তার স্ত্রী করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন বলে জানান তিনি। খবর ওয়াশিংটন পোস্টের। টুইটে ওবামা লিখেছেন, 'কয়েক দিন ধরেই আমার গলাব্যথা ছিল। তবে আপাতত ভালোই আছি।' যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার বয়স এখন ৬০। গত শীতের বেশির ভাগ সময় তিনি হাওয়াইতে ছিলেন। সম্প্রতি হাওয়াই থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরেন তিনি। এরপরই করোনায় সংক্রমিত হলেন তিনি। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোনো প্রেসিডেন্ট হিসেবে করোনাভাইরাসে সংক্রমিত হলেন ওবামা। এর আগে ওবামার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। | 3 |
কদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বুটজোড়া তুলে রাখতে হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে। ২০২১ সালের অক্টোবরে বার্সেলোনার হয়ে খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন আগুয়েরো। এরপর খেলায় ফেরার ইচ্ছা থাকলেও আর ফিরতে পারেননি আগুয়েরো। এমনকি খেলা ছাড়ার পরও হৃদযন্ত্র ভালো নেই বলে জানিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার।চিকিৎসকদের পরামর্শেই মূলত খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন আগুয়েরো। তবে খেলার ছাড়ার পরও বর্তমান শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছেন আগুয়েরো। তিনি বলেন, 'আমার হৃদযন্ত্র ঠিকভাবে কাজ করছে না। যদি আমি এখন ফুটবল-টেনিস খেলার চেষ্টা করি, দৌড়ানোর চেষ্টা তখন আমার দম বন্ধ হয়ে আসে। আমার মনে হয় হৃদযন্ত্র ঠিকঠাক কাজ করছে না।'তবে শুরুতে বিষয়টা এতটা জটিল মনে হয়নি আগুয়েরোর। এই আর্জেন্টাইন ফুটবলার বলেন, 'যখন এটা ঘটেছিল, আমি ভেবেছিলাম কিছুই হয়নি। আমি দ্রুত ভালো হয়ে যাব। তবে হাসপাতালে যাওয়ার পর যখন ছোট একটা ঘরে অনেকগুলো মনিটর দিয়ে পর্যবেক্ষণ করা হয়, তখন বুঝতে পারি খারাপ কিছু হয়েছে। হাসপাতালে থাকার দুই দিন পর থেকে আমি স্নায়ু চাপে ভুগতে শুরু করি।' | 12 |
কৃষি বিভাগের উদ্যোগে নড়াইলের কালিয়ায় ৫ হাজার কৃষকের মধ্যে বিনা মূল্যে ধানবীজ ও সার দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তার অফিস চত্ত্বরে ওই সব কৃষি সামগ্রী কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে।উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনার আওতায় বোরো মৌসুমে চাষাবাদের জন্য উপজেলা ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে ওইস কৃষি সামগ্রী দেওয়া হয়। এর মধ্যে ২ হাজার কৃষককে ৫ কেজি হারে উচ্চ ফলনশীল জাতের ধান বীজসহ ২০ কেজি সার এবং ৩ হাজার চাষিকে ২ কেজি হারে হাইব্রীড ধানবীজ বিনা মূল্যে দেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায়। | 6 |
ঘরে বসে ইউটিউব দেখে সন্তানের জন্ম দিল কেরালার ১৭ বছরের কিশোরী। ঘুণাক্ষরেও টের পেলেন না কিশোরীর বাড়ির লোকেরা। শেষপর্যন্ত মেয়ের ঘর থেকে বাচ্চার কান্না শুনে দরজায় আকুল ধাক্কা। দেখা গেল, কিশোরী মেয়ের কোলে শুয়ে তারস্বরে কাঁদছে সদ্যভূমিষ্ঠ। তড়িঘড়ি মা ও সন্তানকে হাসপাতালে পাঠানো হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরালার মলপ্পুরমে। পুলিশ কিশোরীর গর্ভে সন্তানের জন্মদাতা যুবককে গ্রেপ্তার করেছে। কেরালার মলপ্পুরমে বাবা-মায়ের সঙ্গে থাকে ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, গত সপ্তাহে নিজের ঘর থেকে একেবারেই বেরোয়নি সে। জিজ্ঞেস করলে উত্তর আসে, বিরক্ত করো না, স্কুলের অনলাইন ক্লাস চলছে। সন্দেহ হয়নি পেশায় নিরাপত্তারক্ষী বাবা ও দৃষ্টিহীন মায়ের। এ ভাবেই চলছিল। খবর আনন্দবাজার পত্রিকার। অন্য দিকে, নিজেকে ঘরবন্দি করে প্রসব বেদনায় অস্থির ১৭ বছরের কিশোরী দেখতে থাকে কী ভাবে নিজে নিজেই সন্তানের জন্ম দেওয়া যায়। এ কাজে সে বেছে নেয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব-কে। শেষ পর্যন্ত ২৪ অক্টোবর, ইউটিউবের ভিডিও দেখে শেখা পদ্ধতি অবলম্বন করেই সন্তানের জন্ম দেয় সে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। গোল বাধে তিন দিন পর, যখন সন্তান কেঁদে ওঠে। পাশের ঘরে মায়ের সন্দেহ হয়, শিশুর চিৎকার আসছে কোথা থেকে? দরজা ধাক্কা দিতেই স্পষ্ট হয় সব কিছু। শিশু কোলে বসে কিশোরী মা! দ্রুত মা ও শিশুকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মা ও শিশু, দু'জনেই সুস্থ আছে বলে জানা গেছে। হাসপাতাল থেকেই খবর যায় পুলিশে। তদন্ত করে পুলিশ ২১ বছরের এক যুবককে পকসো আইনে গ্রেপ্তার করেছে। ওই যুবক কিশোরীর প্রতিবেশী। দু'জনের মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। কিন্তু এই ঘটনার কথা পরিবারের কাছে চেপে গিয়েছিল দু'জনই। পুলিশ সূত্রে খবর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কী ভাবে নাড়ি কেটে শিশুকে মায়ের শরীরের থেকে আলাদা করতে হয়, কিশোরীকে তা ইউটিউব দেখে শেখার পরামর্শ দিয়েছিল যুবক। | 5 |
শিক্ষার্থীর মায়েদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের ব্রেনের ওপর চাপ দেবেন না। তাদের ওপর চাপ দেয়া উচিৎ নয়। খেলতে খেলতে হাসতে হাসতে পড়া শেখাবেন। শুধু বাইরের খেলা নয়, ঘরে বসেও অনেক খেলা করা যায়। তাছাড়া কম্পিউটারে এখন অনেক খেলার ব্যবস্থা রয়েছে। ছেলে-মেয়েদের বেশি চাপ দিলে শিক্ষার ওপর একটা ভীতি সৃষ্টি হয়। আজকাল দেখি শিশুদের মধ্যে নয়, বাবা-মায়েদের মধ্যে প্রতিযোগিতা বেশি। এই অসুস্থ প্রতিযোগিতা থেকে দূরে থাকুন। সারাক্ষণ পড় পড় করলে ছেলে-মেয়েদেরও মন খারাপ হয়। তার যেন আনন্দের সঙ্গে পড়ালেখা করতে পারে সে ব্যবস্থা করতে হবে। বুধবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষ্য সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রি-প্রাইমারি ও প্রাইমারি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি। অনেক দেশে সাত বছরের আগে শিশুরা স্কুলে যায় না। কিন্তু আমাদের দেশের শিশুরা অনেক আগে থেকেই স্কুলে যায়। শিশুদের বয়স হওয়ার পর তাদের স্কুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। একটা জাতিকে গড়ে তুলতে হলে শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার। সেটা হবে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার হাতিয়ার। আমরা নতুন করে শিক্ষার নীতিমালা করেছি। লেখাপড়ার বিস্তৃতি ঘটানোর জন্য পাহাড়ী অঞ্চল, হাওড় অঞ্চল, নৃ-জাতি, অন্ধ, শ্রবণপ্রতিবন্ধী সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করেছি। তাদের জন্য আলাদা বইয়ের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করেছি। ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। যেন শিক্ষকরাও ভালোভাবে শিক্ষা দিতে পারেন। শিশুদের উদ্দেশে তিনি বলেন, তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। একদিন তোমরাই হবে এ দেশের কর্ণধার। | 6 |
প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের গাওয়া 'চান্দের বাত্তির কসম লইয়া', 'দন্ত-ন না মূর্ধ-ন, কোনটা আসল মন', আর্ক ব্যান্ডের হাসানের গাওয়া 'লাল বন্ধু নীল বন্ধু' এবং লোকগানের শিল্পী মমতাজের গাওয়া 'নান্টু ঘটক' গানের প্রসঙ্গ এলেই একটি নাম চলে আসে, তিনি আরমান খান। এমন আরও অনেক শ্রোতাপ্রিয় গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন তিনি। প্রখ্যাত সুরকার আলম খানের পুত্র আরমান খান এক দশকের বেশি সময় ধরে পেশাদার গানের সঙ্গে ছিলেন না। সেই আরমান খান এক দশক পর, নতুন গান প্রকাশ করলেন। 'বন্ধু' শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি লেখা, সুর ও সঙ্গীতায়োজন তাঁর। আরমান খান জানান, আশির দশকে বাংলাদেশের বাংলা গানে শ্রোতারা যে স্টাইল পেতেন, তা নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তিনি। তিনি বলেন, 'আমাদের ছোটবেলায় যে স্টাইলের গান শুনতাম, তা এখন আর নেই। হাতেগোনা দু-একজন করে থাকেন। আমি এই গানের মাধ্যমে ৮০-এর দশককে ফিরিয়ে আনতে চেয়েছি। নতুন প্রজন্মকে সেই সময়ের গান সম্পর্কে ধারণা দিতে চেয়েছি। ওই স্টাইল আমাদের স্মৃতির মণিকোঠায় আজও নানাভাবে নাড়া দেয়। আমি যখন নতুন গানের কথা আমার কিছু বন্ধুকে শোনালাম, সবাই বললেন, আশির দশকের পপধারাকে নতুনভাবে তুলে আনা যায় কি না দেখতে। সে চেষ্টাই করেছি।' | 2 |
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে। নিউইয়র্ক সিটির একজন দায়িত্বশীল কর্মকর্তা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রোববার সকালের দিকে এই ঘটনা ঘটে। খবর সিএনএনের। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, অগ্নিকাণ্ডে ৬৩ জন আহত হয়েছেন। তিনি আরও বলেছেন, 'এটি নিউইয়র্ক সিটির জন্য একটি ভয়াবহ ও বেদনাদায়ক মুহূর্ত। এই আগুনের প্রভাব আমাদের বেদনা এবং হতাশা ডেনে আনবে।' ফায়ার সার্ভিস সূত্র বলেছে, নিউইয়র্ক সিটির ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কের একটি ১৯ তলা ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে সকাল ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ২০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। নিউইয়র্ক সিটি ফায়ার সার্ভিসের কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেছেন, অগ্নিকাণ্ডে ৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাপার্টমেন্টের দরজা খোলা থাকায় আগুন দ্রুত ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। ড্যানিয়েল নিগ্রো বলেছেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হলওয়েতে প্রচন্ড ধোঁয়া এবং তীব্র আগুনের মুখোমুখি হয়েছেন। ভবনটির প্রতিটি তলার সিঁড়িতে আহদের পাওয়া গেছে। তাদের মধ্যে অনেকেরই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এর ফলে তাদের আরও অনেক ক্ষতি হতে পারে। মূলত আগুনের ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে তাঁরা অসুস্থা হয়ে পড়েছেন। | 3 |
এবারের ঈদে বিগত যে কোনো সময়ের তুলনায় সড়ক ভালো থাকায় মানুষের মুখে হাসি দেখতে পেয়ে ওবায়দুল কাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মানুষ নির্বিঘ্নে এবারের ঈদ যাত্রা সম্পন্ন করেছে এবং ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হয়নি। শুক্রবার (৬ মে) রাজধানীর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মানুষ যখন আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়। এ সময় তিনি শেখ হাসিনাকে সংকটে একজন ক্রাইসিস ম্যানেজার আখ্যায়িত করে বলেন, শেখ হাসিনা তার দূরদর্শী রাজনীতি দিয়ে সকল সংকট মোকাবেলা করেন এবং করছেন। | 6 |
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সরকারি-বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক না কেন নির্মাণাধীন, পরিত্যক্ত বা যেকোনো ভবনে পানি জমিয়ে রেখে ডেঙ্গু প্রজননে সহায়ক ভূমিকা রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দু-একদিনের মধ্যেই ঢাকা উভয় সিটি কর্পোরেশনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জোরালোভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া আগামী সোমবার এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জরুরি সভা ডাকা হয়েছে। নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবনই হচ্ছে এডিস মশার প্রধান উর্বর জায়গা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এসব জায়গায় জমানো পানিতে লার্ভিসাইড অথবা দশ হাজার স্কয়ার ফুট জায়গায় আড়াইশো গ্রাম কেরোসিন ঢেলে দিয়ে মশার প্রজনন ধ্বংস করা সম্ভব। তাজুল ইসলাম বলেন, মানুষকে বারবার এসব বিয়য়ে সচেতন করার পরেও অনেকে আমলে নিচ্ছেন না। তাই উভয় সিটি কর্পোরেশনে দশজন করে ম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে এবং আগামীকাল (শুক্রবার) থেকে তারা অভিযান পরিচালনা করবে। যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বা জরিমানা করবেন। বিডি প্রতিদিন/এমআই | 9 |
রাজশাহীর বাগমারায় গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম নাম কাউসার রহমান (২৩)। তিনি মাড়িয়া ইউনিয়নের চাম্পাকুড়ি গ্রামের মুঞ্জুর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউসার রহমান মোটরসাইকেলে চেপে ভবানীগঞ্জ বাজার থেকে বাসায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে তাঁর মোটরসাইকেলটির। এতে ছিটকে পড়ে মাথা থেঁতলে যায় তাঁর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম সারোয়ার মৃত ঘোষণা করেন তাঁকে।এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত কাউসার রহমানের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। | 6 |
২০ বছর পর আবার আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। যুদ্ধে জেতা যতটা তাদের জন্য সহজ হয়েছে, শান্তি রক্ষা এবং দ্বিধাবিভক্ত ও সংঘর্ষে জর্জিরত দেশটি শাসন করা তাদের ততটাই কঠিন হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বলছে, দেশটির শাসনক্ষমতা হাতে তুলে নেওয়ার প্রাক্কালে ছয়টি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে তালেবান। গ্রহণযোগ্যতা: প্রথম চ্যালেঞ্জটিই হচ্ছে তাদের গ্রহণযোগ্যতার। আশরাফ গনির সরকার জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছিল। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়নি। সরকার দুর্নীতিতে আচ্ছন্ন ছিল। অনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় অনেকেই দেশ ছেড়েছিলেন। পুনর্বাসন ঘটেছিল কুখ্যাত মিলিশিয়া নেতাদের। জনশক্তি: তালেবান ইতিমধ্যে ব্যাপক সামরিক শক্তি অর্জন করেছে। এই শক্তির ব্যবস্থাপনা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশ্লেষকেরা বলছেন, এক সপ্তাহের কম সময়ের মধ্যে তারা অধিকাংশ প্রাদেশিক রাজধানী দখলে নিয়ে নেয়। তবে তালেবান যেভাবে জেলাগুলো সহজে দখল করেছে, তা ধরে রাখার জন্য আরও ব্যাপক ক্ষমতার প্রয়োজন হবে। শাসন: তালেবান যুদ্ধে ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, কীভাবে তারা এই বৈচিত্র্যময় দেশকে প্রায় নগণ্য আধুনিক অবকাঠামো দিয়ে পরিচালনা করবে? যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞ জোনাথন শ্রোডেন বলেন, তালেবান এখনো কার্যকরভাবে শাসন করার ক্ষমতা দেখাতে পারেনি। সেনা নিয়ন্ত্রণ: বিদেশি দখলদারির বিরুদ্ধে লড়তে এক হয়েছে তালেবান। কিন্তু এখন যোদ্ধারা যখন গভর্নর বা মেয়র হবেন এবং তাঁদের হাতে আয় ও ক্ষমতা আসবে, তখন তাঁরা আগের সরকারের পদাঙ্ক অনুসরণ করবেন কি না, সে প্রশ্ন থাকবে। তালেবানের অতীত: ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে তালেবান সংখ্যালঘু ও নারীদের ওপর অত্যাচার করেছে। তারা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। তালেবান এখন মানবাধিকার নিয়ে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হবে। অর্থনীতি ও বিদেশি সাহায্য: বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি আফগানিস্তান। এর ২০ শতাংশের বেশি আয় আসে বিদেশি সাহায্য থেকে। তালেবান আফগান দখল করায় ৯৫০ কোটি মার্কিন ডলারের আফগান কেন্দ্রীয় ব্যাংকের তহবিল স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। অনেক পশ্চিমা দাতাও মুখ ফিরিয়ে নিতে পারে। এটাও তালেবানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। | 3 |
যশোর জেনারেল হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পারভেজ হোসেন নামে এক যুবক। তিনি সদর উপজেলার বসুন্দিয়া সরকারি পুকুরপাড়ের ওলিয়ার রহমানের ছেলে। ওই যুবকের বোন শিল্পী খাতুন সমকালকে জানান, মাথায় সমস্যা থাকায় গত সোমবার পারভেজকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে বাথরুমে যাওয়ার কথা বলে তিনি হাসপাতালের তিনতলা থেকে লাফ দেন। তার মাথা থেকে প্রচুর রক্ত পড়েছে এবং ডান হাত ভেঙে গেছে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফের হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক শামস জানান, পারভেজের মাথার হাড় ভেঙে গেছে এবং রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। | 6 |
নির্বাচনের আগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বই প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর মতে, এই সময়ে বইটি প্রকাশ করে সাবেক প্রধান বিচারপতি সরকারবিরোধী অপপ্রচারের উসকানি না দিলেও পারতেন।আজ শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় বাস র্যাপিড ট্রানজিটসহ (বিআরটি) কয়েকটি প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের ওই সব কথা বলেন। জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন প্রয়োগ করা অনেক কঠিন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।এ সময় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আরিফুল ইসলাম, বিআরটির প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সানাউল হক, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) আবদুস সবুর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সার্কেল) মো. সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। সাবেক বিচারপতি এস কে সিনহার বই প্রকাশ প্রসঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'তাঁর লেখা বই তিনি প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। তবে আমার শুধু একটাই প্রশ্ন, তা বিদেশের মাটিতে বসে কেন? আর সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন? বইটি আরও দুই-তিন মাস পরেও প্রকাশ করা যেত। বইটি এ সময়ে প্রকাশ করে সরকারবিরোধী অপপ্রচারের উসকানি এ সময় তিনি না দিলেও পারতেন।'ওবায়দুল কাদের বলেন, 'সাবেক প্রধান বিচারপতি, তাঁর মনে কষ্ট থাকতে পারে, জ্বালা থাকতে পারে, প্রধান বিচারপতি পদ থেকে তিনি নিজেই সরে গেছেন। এখন বিদেশে গিয়ে মনগড়া তথ্য দিয়ে তিনি সরকারবিরোধী মহলের অপপ্রচারের সুবিধার জন্য যদি এ সময় বইটি প্রকাশ করে থাকেন, তাহলে আমার মনে হয়, তিনি একজন প্রধান বিচারপতি ছিলেন, এখানে তাঁর দায়িত্বশীলতার বিষয়টি প্রশ্নচিহ্ন হয়ে ঝুলে থাকবে।' গাজীপুরের সড়ককে কার্যকর রাখার কথা জানিয়ে তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ জেলা। এই স্থান দিয়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে যানবাহন চলাচল করে। যেকোনো অবস্থায় গাজীপুরের রাস্তাকে কার্যকর রাখতে হবে। সেটা তাঁর অগ্রাধিকারমূলক কাজ। গাজীপুরের রাস্তায় যেন যানজট না হয়, সেদিকে খেয়াল রেখে মেয়র, পুলিশ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট সবাইকে কার্যক্রম চালাতে বলেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সংসদের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার বক্তব্য দিয়েছেন। এতে কারও আতঙ্কিত হওয়ার, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। একটা আইন, প্রায়োগিক বাস্তবটাই সবচেয়ে বড় কথা। ডিজিটাল ক্রাইমকে মোকাবিলা করতেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে। এতে স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। সেভাবেই আইনটি প্রয়োগ করা হবে। এদিকে যুক্তফ্রন্টকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিভিন্ন দল ও নেতাদের ঐক্য প্রক্রিয়া, যুক্তফ্রন্টকে সরকার স্বাগত জানায়। তারা সভা-সমাবেশেরও অনুমতি পাচ্ছে। ইতিমধ্যে এ ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ কমিশনারকে। যাঁরাই সোহরাওয়ার্দী উদ্যানে সভা করতে চান, তাঁদের অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, 'সামনে নির্বাচন, এখন দলে দলে ঐক্য হবে, নেতায় নেতায় ঐক্য হবে। তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমাদের পক্ষে জনমত আছে।' | 9 |
দুই বছরের বেশি সময় ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে চারঘাট উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম। সম্মেলন না হওয়ায় দলটির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।জানা যায়, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর চারঘাট উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক এবং হাফিজুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক করে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হলে তারা তা করেনি।অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কিছুদিন পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। একইভাবে ওই সম্মেলনেও আব্দুল ওহাবকে আহ্বায়ক ও জাহাঙ্গীর হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকেও তিন মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়, কিন্তু তারাও সম্মেলন আয়োজনে ব্যর্থ হয়।তা ছাড়া উপজেলা শ্রমিক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলের কোনো কমিটি না থাকায় তাদের কার্যক্রম নেই। দীর্ঘদিন পর গত মাসে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুবদলের একটি পক্ষ এই কমিটিকে পকেট কমিটি দাবি করে সংবাদ সম্মেলন করেছে। এ অবস্থায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নেই বললেই চলে।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিলে নিজেদের মধ্যে গোলযোগ হতে পারে। এই আশঙ্কায় আহ্বায়ক কমিটির নেতারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেননি। ফলে পদ পেতে ইচ্ছুক নেতারা হতাশ হয়ে পড়েছেন। এতে দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কুদ্দুস বলেন, 'করোনার কারণে কমিটি গঠন কার্যক্রম পিছিয়ে পড়েছে। ইউনিয়ন কমিটি ও পৌরসভার কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য কমিটি গঠনের কাজ চলছে। আশা করি খুব দ্রুত একটি সফল সম্মেলন করা সম্ভব হবে।'বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, 'কমিটি গঠনের কার্যক্রম চলছে। অল্প সময়ের মধ্যেই কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। | 6 |
গত কয়েক দিনের বন্য হাতির তাণ্ডবে ময়মনসিংহের হালুয়াঘাটের ভুবনকুড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ৩২ জন কৃষকের প্রায় ৪০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। তবে বাস্তবে এই ক্ষতির পরিমাণ আরও বেশি হবে বলে মনে করছেন কৃষকেরা।ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সীমান্তে হাতি ও মানুষের যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের গ্রামগুলোতে বিগত কয়েক বছর হাতির আক্রমণ খুবই কম ছিল। কিন্তু এ বছরের বোরো আবাদ ও কাঁঠাল পাকার মৌসুম থেকে হাতির দল নিয়মিত লোকালয়ে চলে আসছে। সন্ধ্যা হলে দল বেঁধে ৫০ থেকে ৭০টি বন্য হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। তাণ্ডব চালায় ফসলি জমি ও ঘরবাড়িতে।গত কয়েক দিনে বানাইচিরিংগিপাড়া, মহিষলেটি, জামগড়া, ধোপাঝুড়ি, কোচপাড়া, রঙ্গমপাড়া ও কড়ইতলী এলাকায় হাতির তাণ্ডবে অন্তত ৩২ জন কৃষকের প্রায় ৪০ একর জমিতে রোপণকৃত রোপা আমন ধান খেয়ে এবং পা দিয়ে পিষ্ট করে নষ্ট করে ফেলেছে। এতে ওই এলাকার কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।এলাকাবাসী ও উপজেলা প্রশাসন জানায়, সীমান্তের অন্তত তিন কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় বন্য হাতির দল অবাধে লোকালয়ে প্রবেশ করে। এতে ওই সব এলাকার মানুষ সব সময় আতঙ্কে দিন পার করছে। বোরো ও আমন মৌসুমে ফসল রক্ষায় পাহাড়ে নির্ঘুম রাত কাটাতে হয় তাদের। হাতি থেকে ফসল রক্ষা করার জন্য স্থানীয়ভাবে টর্চলাইট, মশাল, পটকা ও বাঁশি বাজিয়ে রাত জেগে পাহারা দিতে হয় কৃষকদের। হাতি তাড়ানোর মতো আধুনিক যন্ত্রপাতি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ইব্রাহিম বলেন, যে জমি থেকে সারা বছরের খোরাকি চলত, সেই জমির ধান সব নষ্ট করে দিছে। এখন পাঁচজনের সংসার নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছি। আমরা সীমান্তে হাতি অবাধে চলে আসার স্থায়ী সমাধান চাই।'স্থানীয় লিটুন (২০) নামে একজন বলেন, আমরা আর কোনো যুদ্ধ চাই না। এর স্থায়ী সমাধান চাই।'এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান এম সুরুজ মিয়া বলেন, পরিষদের তহবিল থেকে কেরোসিন, টর্চলাইট ও পটকা সরবরাহ অব্যাহত রয়েছে। এ ছাড়া স্থানীয়দের নিয়ে হাতি তাড়াতে গ্রামে টিম করে দেওয়া হয়েছে। তবে একটি স্থায়ী সমাধান প্রয়োজন।হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, সীমান্ত অরক্ষিত থাকায় এ অবস্থা। হাতির প্রবেশ রোধে স্থায়ী সমাধানের জন্য বন বিভাগ ও বিজিবিকে দাপ্তরিকভাবে চিঠি দেওয়া হয়েছে। তারা হাতির তাণ্ডব থেকে রক্ষায় প্রাথমিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের জন্য তালিকা পাঠানো হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে। অন্তত ৪০ একর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। | 6 |
এ কেমন বাঁদরামি! খড়ের চাল সরিয়ে ঘরে ঢুকে রীতিমতো লুঠপাট চালাল একদল হনুমান। এক মহিলার সারাজীবনের জমানো টাকা ও গয়না নিয়ে পিঠটান দিল তারা। হাজার চেষ্টা করেও তাদের থেকে গয়না ফেরত পাওয়া যায়নি। সর্বস্ব খুইয়ে এখন মাথায় হাত পড়েছে তামিলনাড়ুর স্বামীহারা জি সারথাম্বালের। তাঞ্জাভুর জেলার এক গ্রামে থাকেন জি সারথাম্বাল। খড়ের ছাউনি দেওয়া ঘর। ঘরের সামনে বসেই জামাকাপড় পরিষ্কার করছিলেন তিনি। এমন সময় তাঁর ঘরের চাল সরিয়ে ঢুকে পড়ে একদল হনুমান। ঘরের মধ্য কলা ও চাল ভরতি ব্যাগ রাখা ছিল। হনুমানের দল পেটের জ্বালায় সেই ব্যাগ ও কলা নিয়ে পিঠটান দেয়। সারথাম্বালের বাড়ির পাশেই রয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তারই ছাদে বসে সেই কলা ও চাল উদরসাৎ করে তারা। সেইসময় স্থানীয় লোকজন মিলে গয়না ও নগদ ফেরানোর চেষ্টা করে। কিন্তু লাভ হয়নি। সেই ব্যাগ নিয়ে পালিয়ে যায় হনুমানগুলি। তাদের আর হদিশ পাওয়া যায়নি। ঘটনা প্রসঙ্গে জি সারথাম্বাল বলেন, "ওই চালের ব্যাগের মধ্যেই আমার জমানো ২৫ হাজার টাকা আর কিছু গয়না ছিল। মহামারীর সময় ওগুলোই আমার সম্বল ছিল। অতিকষ্টে টাকা জমিয়েছিলাম। এবার তো সব হারালাম।" তাঁর প্রতিবেশীরা জানান, ১০০ দিনের কাজ করে ওই টাকা আর গয়না জমিয়েছিলেন সারথাম্বাল। কিন্তু একধাক্কায় সব হারালেন তিনি। | 3 |
সপ্তমবারের মতো ব্যালন ডি'অর জয় করেছেন লিওনেল মেসি। এম অনেক রেকর্ড আছে এই তারকা খেলোয়াড়রা। সবসময়ই আলোচনা আসের তিনি। এরপরও তাকে ঘিরে আলোচনার বিষয় তার এসিস্ট। এসিস্টের রাজা বলা হয় তাকে। আর সেখানেই মেসিকে হারিয়ে দিয়েছেন আয়াক্স আমস্টারডামের মিডফিল্ডার দুসান তাদিচ। ২০১১ সালে এক বছরে সতীর্থদের দিয়ে ৩৬ গোল করিয়েছিলেন মেসি। তিনি নিজেও করেন ৫৫ গোল। সেবার তার দুর্দান্ত পারফরম্যান্সে লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ জিতে বার্সেলোনা। আর অবধারিতভাবেই ব্যালন ডি'অর নিজের করে নেন মেসি। এবার মেসির সেই এসিস্টের রেকর্ড ডিঙিয়ে গেলেন দুসান। রবিবার আলকমারের বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটে সতীর্থ সেবাস্তিয়ান হলারকে দিয়ে গোল করান দুসান। তাতেই মেসির কীর্তিকে পেছনে ফেলেন এই সার্বিয়ান ফুটবলার। চলতি বছরের ৩৭তম অ্যাসিস্ট ছিল সেটি দুসানের। অবশ্য মেসির রেকর্ড ভাঙার দিনে ম্যাচ জেতাতে পারেননি দুসান তাদিচ। তার দল যে শেষমেশ ম্যাচটা হেরেছে ২-১ গোলে। তবে এসিস্টের সংখ্যাটি আরো উপরে নিয়ে যেতে পারেন দুসান। আজ ফেইনুর্দের মুখোমুখি হবে আয়াক্স। সেখানে আরও অ্যাসিস্ট নিয়ে রেকর্ডটা আরেকটু সুরক্ষিত করার আশা করতেই পারেন এই সার্বিয়ান তারকা। | 12 |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ইমাম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ১০টার দিকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে গুলশান কার্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা শোক প্রকাশ করেছেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
ইরান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান এরিককুরিলা। তিনি বলেছেন,মধ্যপ্রাচ্যেইরান সবথেকে'অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি'। খবর আল আরাবিয়ার। গণমাধ্যমেএক সাক্ষাৎকারে মার্কিন জেনারেল এরিক কুরিল বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান হলো- আমরা কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরিরসুযোগ দিব না। তবে পারমাণবিক অস্ত্রের বাইরেওইরান নিয়ে উদ্বেগ আছে জানিয়ে তিনি বলেন, অন্যান্যউদ্বেগের মধ্যে রয়েছে তাদের ব্যালেস্টিক মিসাইল কর্মসূচি এবং মিলিশিয়াদের সমর্থন ও প্রক্সি যুদ্ধ। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে অঙ্গীকারস্বরূপ যুক্তরাষ্ট্র এইঅঞ্চলে নতুন নৌ-টাস্কফোর্স গঠনকরেছে। এতে আন্তর্জাতিক সেনাসহ ১৫ জন মার্কিন কর্মকর্তা রয়েছেন। এই অঞ্চলেতাদের অগ্রাধিকার- উপসাগর দিয়ে মাদক এবং অস্ত্র পাচার প্রতিরোধ করা বিশেষ করে ইরান থেকেইয়েমেনে অস্ত্র পাচার রোধ করা। বিডিপ্রতিদিন/কবিরুল | 3 |
গার্মেন্টস থেকে ফোন পেয়ে লালমনিরহাট থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্য রওনা দেন ফতুল্লা বিসিক শিল্পনগরীর একটি রফতানিমুখী গার্মেন্টসের শ্রমিক রিনা বেগম। শনিবার বিকেলে রওনা দিয়ে নারায়ণগঞ্জে এসে পৌঁছান রোববার ভোর রাতে। সকাল ৯টার মধ্যে তাকে কাজ যোগদান বাধ্যতামুলক করে কর্তৃপক্ষ। বিসিক ৩নং গেটে কথা হয় রিনার সাথে। বলেন,কষ্ট আর অবর্ণনীয় দুর্ভোগের বিষয়ে কথা বলে শেষ করা যাবে না। ভেবেছিলাম ৫ আগষ্ট গার্মেন্টস খুলবে, তাই একটু নিশ্চিন্ত ছিলাম। হঠাৎ করে শনিবার সকালে গার্মেন্টস থেকে ফোন রোববার কাজে যোগদান করাই লাগবে। কী আর করা। কিছু পথ হেঁটে, কিছু পথ ভ্যানে করে, বাকী পথ একটি মালবাহী ট্রাকে করে নারায়ণগঞ্জে এসেছি। আমার মতো আরো ২০/২৫ জন ছিল সবাই একসাথে আসি। রিনার মতো হাজার হাজার শ্রমিক হঠাৎ গার্মেন্টস খুলে দেয়ায় বিপাকে পড়ে। পেটের দায়ে সব কষ্ট হজম করে কাজে যোগ দেন তারা। সরেজমিনে বিসিক শিল্পনগরীতে গিয়ে দেখা যায়, সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শত শত শ্রমিক কর্মস্থলে ফিরছে। এদের কারো মুখেই হাসি নেই। রয়েছে রাগ ক্ষোভ আর বিষন্নতার ছাপ। গার্মেন্টস শ্রমিক আকলিমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের শ্রম আর ঘামে গার্মেন্টস চলে। অথচ মালিকরা আমাদের মানুষ মনে করে না। যে কষ্ট করে মাদারীপুর থেকে এসেছি এটা বলতে গেলে আরো কষ্ট বাড়বে। খোঁজ নিয়ে জানা গেছে, শিল্পনগরী নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক ছাড়াও আদমজী ইপিজেড, কাঁচপুর শিল্পনগরী, রুপগঞ্জসহ বিভিন্ন শ্রমিকরা কাজে যোগদান করেছে। শিবুমার্কেট এলাকায় কথা হয় গার্মেন্টসের একজন কর্মকর্তার সাথে। অমল সেন নামের ওই কর্মকর্তা জানান, এরকম পরিস্থিতি মালিকরা তৈরি না করলেও পারতেন। ১ আগষ্ট গার্মেন্টস খুলে দিবে- এটা আগে জানালে মানুষ এত হয়রানি আর দুর্ভোগের শিকার হতে হতো। করোনার ভয় অনেক আগেই চলে গেছে এখন ভয় চাকরি হারানোর। | 6 |
অস্বাভাবিক জোয়ারের তাণ্ডবে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত লণ্ডভণ্ড হয়ে গেছে। জিরো পয়েন্ট থেকে শুরু করে সৈকতের অন্তত ৩০ ফুট প্রস্থ বেলাভূমি গিলে খেয়েছে বিক্ষুব্ধ সাগর। ভেসে গেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানসহ মালামাল। ভাঙনের তীব্রতা এতো বেশি ছিল যে বালুর নিচের সাবমেরিন ক্যাবলের অপটিক্যাল লাইন বের হয়ে গেছে। উত্তাল ঢেউয়ের আঘাতে ভেঙে গেছে সৈকত লাগোয়া একটি আবাসিক হোটেলের একাংশ। হুমকির মুখে রয়েছে পাবলিক টয়লেট। উপড়ে পড়েছে অসংখ্য গাছ পালা। সর্বত্র এখন যেন ধ্বংসের ছাপ পড়ে আছে। সৈকত পাড়ের ঝিনুকের দোকানি মো. রাসেল খলিফা বলেন, রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে এসে দেখি মালামালসহ দোকানের একাংশ সাগরে ভাসছে। শুধু তার দোকান নয়, সৈকতের প্রায় অর্ধশত ক্ষুদ্র দোকানিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় এক যুগের সাগরপাড়ের ব্যবসা। সব ভেসে গেছে বলে এই ক্ষুদ্র ব্যবসায়ী জানান। আগত পর্যটক সন্দীপ বিশ্বাস বলেন, সাগরের অব্যাহত ভাঙনে কুয়াকাটার চিত্র বদলে যাচ্ছে। সৈকত রক্ষায় এখনই পদক্ষেপ নেয়া জরুরি। অন্যথায় সূর্যোদয় ও সূর্যাস্তের এই বিরল সৌন্দর্য মণ্ডিত কুয়াকাটা হারিয়ে যাবে। কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা জানান, সমুদ্র সৈকত রক্ষা করা কুয়াকাটা পৌর সভার একার পক্ষে সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ডকে বারবার অবহিত করা হলেও তারা গুরুত্ব দিচ্ছেনা। সৈকতের ভাঙন রোধে তিনি দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (কলাপাড়া সার্কেল) খান মোহাম্মদ ওলিউজ্জামান জানান, ভাঙন রোধের জন্য মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। তবে, এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। বিডি প্রতিদিন/ আবু জাফর | 6 |
'এখন দেখছি, নাটক নয় তথাকথিত ক্ষমতার রাজনীতিই প্রধান হয়ে উঠেছে। আমাদের প্রধান কাজ নাটক করা, নাটক নিয়ে রাজনীতি করা নয়'- কথাগুলো নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের।অভ্যন্তরীন দ্বন্দ্ব-বিবাদে অস্থির হয়ে উঠেছে মঞ্চপাড়া। গতকাল শনিবার কেন্দ্রীয় পরিষদের এক সভা ডেকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান অভিনেতা কামাল বায়েজীদকে অব্যাহতি দেয়। আনা হয় আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সাংগঠনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ। একইসঙ্গে আর্থিক অনিয়মের অভিযোগে সংগঠনের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রফিক উল্ল্যাহ সেলিমকেও।বিপরীতে কামাল বায়েজীদও অভিযোগ এনেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে। এমন পাল্টাপাল্টি অভিযোগ আর বিবাদে অস্থির নাটকপাড়া। অস্বস্তিতে আছেন অভিনয়শিল্পীরা।এ বিষয়ে একটি খোলা চিঠি লিখেছেন রামেন্দু মজুমদার। থিয়েটার বিষয়ক পত্রিকা 'ক্ষ্যাপা'র ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়েছে।বাংলাদেশের তিন শতাধিক নাট্যদলের সম্মিলিত প্ল্যাটফর্ম গ্রুপ থিয়েটার ফেডারেশন গঠিত হয় ১৯৮০ সালে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন রামেন্দু মজুমদার। তাই নিজের হাতে গড়া সংগঠনের এমন দুর্দিনে এগিয়ে এসেছেন তিনি। খোলা চিঠিতে রামেন্দু মজুমদার প্রকাশ করেছেন নিজের মতামত।রামেন্দু মজুমদার লিখেছেন, 'আমরা প্রতিষ্ঠাকালে যে ফেডারেশানের স্বপ্ন দেখেছিলাম, আজকের পরিস্থিতি আমাদের কল্পনারও অতীত ছিল। অনেক কষ্ট করে সকল মত ও পথের মানুষকে ফেডারেশানের পতাকাতলে এক করে সংগঠনকে নাট্যকর্মীদের একটি বিশাল শক্তি হিসেবে গড়ে তুলতে পেরেছিলাম। কোনো সরকারি আর্থিক অনুদান ছাড়া নিজেরা পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে দীর্ঘদিন ফেডারেশানের কাজকর্ম চালিয়েছি। আমরা সমবয়সী হলেও একে অন্যের সিদ্ধান্ত মেনে চলেছি, অন্যের মতামতকে শ্রদ্ধা করেছি।এখন দেখছি, নাটক নয় তথাকথিত ক্ষমতার রাজনীতিই প্রধান হয়ে উঠেছে। জাতীয় নির্বাচনের মতো ফেডারেশানের নির্বাচনে প্রার্থীরা দেশব্যাপী ঘুরে প্রচার চালান, প্রতিনিধিরা ঢাকায় এলে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন কেবল ভোটের আশায়। কী এমন মধু আছে ফেডারেশানে, আমি বুঝতে পারি না।বর্তমানে ফেডারেশানের কর্তাব্যক্তিদের এই বিরোধ জনসমক্ষে নাট্যকর্মীদের ভাবমূর্তিকে চরমভাবে কালিমালিপ্ত করেছে। এর দায় নাট্যকর্মীরা কেন নেবেন? তাঁরা সুন্দর পরিবেশে নাটক করতে চান। নোংরা রাজনীতি চান না।'দুর্নীতির অভিযোগে কামাল বায়েজীদকে অব্যাহতি দিল গ্রুপ থিয়েটার ফেডারেশানএই পরিস্থিতির সমাধানের জন্য ওই খোলা চিঠিতে কিছু প্রস্তাবনা প্রকাশ করেছেন রামেন্দু মজুমদার। তিনি লিখেছেন, 'এমন অবস্থায় আমার ব্যক্তিগত মত হচ্ছে, অনির্দিষ্টকালের জন্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সকল কর্মকান্ড স্থগিত করা হোক এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হোক।গঠনতান্ত্রিক উপায়ে কাজটি করার জন্যে ফেডারেশানের একটি জরুরি সাধারণ সভা আহবান করে এসব সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান নির্বাহী ও কেন্দ্রীয় পরিষদ বাতিল করে ৭/৮ জনের একটি অ্যাডহক কমিটি করে দেওয়া যেতে পারে যারা বেশ কিছুদিন পর পরিস্থিতি শীতল হলে ফেডারেশানকে ঢেলে সাজিয়ে নতুনভাবে যাত্রা শুরু করবেন। আসুন সকলে নিজ নিজ নাট্যকর্মে মনোযোগ দিই। কারণ আমাদের প্রধান কাজ নাটক করা, নাটক নিয়ে রাজনীতি করা নয়।'রামেন্দু মজুমদারের এই বক্তব্যে সহমত জানিয়েছেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চলমান সংকট নিরসনে শ্রদ্ধাভাজন রামেন্দু মজুমদারের খোলা চিঠিতে প্রদত্ত প্রস্তাবে আমি সহমত প্রকাশ করছি।' | 2 |
উত্তরে জেঁকে বসেছে শীত। শীতের আগমনের সঙ্গে সঙ্গে বগুড়ার বাজারে বেড়েছে সবজির সরবরাহ। আর সরবরাহ বেশি থাকায় দাম কমতে শুরু করেছে। কিন্তু বেড়েছে ডাল-তেলের দাম।গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া শহরের রাজাবাজার, বনানী সুলতানগঞ্জ হাট, খান্দার, ফুলতলা বাজার ঘুরে দেখা গেছে, বাজারে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ আছে।নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। শিম বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে, যা আগের সপ্তাহে বিক্রি হয়েছে ১০০ টাকায়। কাঁচা মরিচের দামে কোনো হেরফের হয়নি। গেল সপ্তাহের দাম ৩০ টাকা কেজিতেই বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা কেজি। গাজরের দাম কমে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। গত সপ্তাহে গাজর ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। পুরাতন আলু ২০-২৫ টাকা কেজিতে, টমেটো ১২০, বেগুন ৪০, পটোল ৩০ টাকা, ফুলকপি ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা বর্তমান বাজার অনুযায়ী স্বাভাবিক দাম।রাজাবাজারের সবজি ব্যবসায়ী ইয়াসিন মোল্লা জানান, পাইকারি দামের ওপর নির্ভর করে তাঁরা খুচরা বিক্রি করেন। এতে করে দামের হেরফের হয়। তবে বর্তমানে হাট-বাজারে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে।এদিকে কাঁচাবাজারে সবজির দাম কমলেও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সয়াবিন তেল, ডাল ও আটার দাম। গত সপ্তাহে এক লিটার সয়াবিন তেল (বোতলজাত) বিক্রি হতো ১৫৫ টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আর খোলা সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। গত সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে খোলা সয়াবিন তেল।আটার (প্যাকেটজাত) কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩৫ টাকা। মসুর ডাল (মোটা) কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে। আগে বিক্রি হতো ৮০ টাকা কেজি দরে। এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়। মসুর (চিকন) ডালের দাম অপরিবর্তিত আছে, বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ছোলার ডাল গত সপ্তাহে ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এ ডালে এক সপ্তাহে দামের কোনো পরিবর্তন হয়নি।বনানী সুলতানগঞ্জ হাটে আসা সবজির ক্রেতা পূজা প্রামাণিক বলেন, 'সবজির দাম খুব অল্প সময়ের মধ্যেই উঠানামা করে। বিশেষ করে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম হঠাৎ করেই বেড়ে যায় আবার কমেও যায়। তবে এখন বাজারে সবজির দাম কমে গেছে। হঠাৎ দাম বাড়লে আমাদের ভোগান্তিতে পড়তে হয়। তবে বাজারে সয়াবিন তেল, ডাল ও আটার দাম বেড়ে গেছে।'বগুড়া বনানী বাজারের মুদি দোকানি সোনা মিয়া বলেন, 'হঠাৎ সয়াবিন তেল, আটা ও ডালের (মোটা) দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারি মূল্যের ওপর নির্ভর করে আমাদের খুচরা বিক্রি করতে হয়।' | 6 |
সম্প্রতি দেশে চলমান ধর্মীয় সহিংসতার অসংখ্য ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে ভাইরাল হওয়া বেশ কিছু ছবি ও ভিডিও পুরোনো, ভিন্ন ঘটনার, এমনকি বাংলাদেশেরও নয়।ফেসবুকে বেশ কিছু আইডি, পেজ ও গ্রুপ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, কুমিল্লায় এক মসজিদে ঢুকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা কোরআন শরিফ ছিঁড়ে ফেলেছে। ছবিটিতে মসজিদের ভেতরে মেঝেতে ছড়িয়ে থাকা কিছু বইয়ের পাতা (কোরআনের ছেঁড়া পৃষ্ঠা বলে দাবি) ছড়িয়ে থাকতে দেখা যায়।ওই পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের বাজারে অবস্থিত মসজিদে গভীর রাতে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক দরজার তালা ভেঙে ঢুকে পড়ে। এ সময় চারটি জানালার গ্লাস ও কোরআন শরিফ রাখার র্যাক ভাঙচুর করে তারা।ফ্যাক্টচেকভাইরাল হওয়া ছবিটি অনুসন্ধান করে দেখা যায়, মসজিদে সহিংসতার ঘটনাটি ২০১৬ সালের। ২০১৬ সালের ১৯ অক্টোবর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি মসজিদে কোরআন শরিফ বিনষ্ট করার ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জড়িত থাকার প্রমাণ মেলেনি। বরং ওই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তি মুসলিম ধর্মাবলম্বী। রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, একই দাবিতে এর আগেও ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। ২০১৯ সালের ২১ অক্টোবর বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্ট থেকে নিশ্চিত হওয়া যায়, ঘটনাটি ২০১৬ সালের ১৯ অক্টোবরের। ওই ঘটনায় একটি মামলা হয়েছিল। মামলার নম্বর-১১/২১৬। মামলার আসামি মো. জাহাঙ্গীর আলমকে (৩৮) পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করে। মামলাটি আদালতে বিচারাধীন বলে ওই পোস্টে জানানো হয়।ফ্যাক্টচেক-বিষয়ক ওয়েবসাইট বিডি ফ্যাক্টচেকের ফেসবুক পেজে ২০১৯ সালের ২০ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত বেশ কিছু প্রতিবেদনের স্ক্রিনশট পাওয়া যায়। কুমিল্লার স্থানীয় সংবাদমাধ্যম কুমিল্লার কাগজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেপ্তার জাহাঙ্গীর মানসিকভাবে বিকারগ্রস্ত।সিদ্ধান্তসম্প্রতি হিন্দু সম্প্রদায়ের লোকদের অভিযুক্ত করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মসজিদে হামলার দাবিতে ভাইরাল হওয়া ছবিটি ২০১৬ সালের। ওই ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরকে পুলিশ গ্রেপ্তার করে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জাহাঙ্গীর মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। ভাইরাল হওয়া ছবির ঘটনার সঙ্গে হিন্দু সম্প্রদায়ের কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি।সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা-[] | 6 |
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে চাপ বাড়ছে রোগীর। এখানে জরুরি বিভাগের সামনে কিছুক্ষণ পরপরই রোগী আসছে অ্যাম্বুলেন্স, সিএনজি অটোরিকশাসহ নানা যানবাহনে। শুধু রাজধানী নয়, বাইরের অনেক জেলার গুরুতর অসুস্থ রোগীদের নিয়েও আত্মীয়স্বজন এখানে ছুটে আসছেন একটু ভালো চিকিৎসার আশায়। তাদের অনেককেই নিয়ে আসতে হচ্ছে অক্সিজেন সাপোর্ট দিয়ে। অন্যদিকে গুরুতর অসুস্থ অনেক রোগী ভর্তি হয়েও হাসপাতালটি ছেড়ে যাচ্ছেন আইসিইউতে সিট না পেয়ে। গতকাল শনিবার ঢামেকের করোনা ইউনিটে গিয়ে এসব দৃশ্য দেখা গেছে। নাসিমা বেগমকে ঢামেকে ভর্তি করাতে নিয়ে এসেছেন তার রিকশাচালক স্বামী সোহরাব মিয়া। তাদের বাড়ি মাদারীপুর হলেও থাকেন গাজীপুরের কালীগঞ্জে একটি টিনশেডের ভাড়া বাসায়। নানা অসুস্থতা নিয়ে এর আগে নাসিমা মিটফোর্ড হাসপাতালে ভর্তি থাকলেও করোনা শনাক্ত হওয়ায় ডাক্তাররা তাকে ঢামেকে স্থানান্তরের পরামর্শ দেন। সিএনজি অটোরিকশা থেকে নামলে একজন ওয়ার্ডবয় এসে হুইলচেয়ারে করে জরুরি বিভাগের সামনে নিয়ে যান নাসিমাকে। সোহরাব মিয়া যান টিকিট নিতে। তবে রোগীর চাপ থাকায় হুইলচেয়ার থেকে নামতে হয় তাকে। দুর্বল শরীরে দাঁড়ানোর শক্তি পাচ্ছিলেন না। মেয়ে দোলা তাকে শুইয়ে দেন হাসপাতালের প্লাস্টিকের চেয়ারে। সেখানে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন নিরুদ্দেশ, যেন বলার কিছু নেই। নাসিমা বেগমের চার মেয়ের মধ্যে একমাত্র দোলাই এসেছেন মায়ের সঙ্গে। পাশে বসে হাত বুলিয়ে দিচ্ছেন মায়ের মাথায়। জরুরি বিভাগের বাইরে কাঁথা-বালিশ নিয়ে দাঁড়ানো নাসিমার মা আলেয়া বেগম। একমাত্র মেয়ের অসুস্থতার খবর পেয়ে মাদারীপুর থেকে ছুটে এসেছেন ঢাকায়। বললেন, 'অনেক ডাক্তার দেখিয়েও মেয়ের রোগ ধরা পড়েনি। পরে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করলে পরীক্ষা করে তারা জানায়, তার পেটে ঘা (আলসার) হয়েছে। সেখানে মেয়েটা ছয় দিন ধরে ভর্তি ছিল। মাঝেমধ্যে জ্বর আসায় ডাক্তার করোনা পরীক্ষা করতে দিয়েছিলেন। পরীক্ষায় করোনা পজিটিভ আসায় এখানে নিয়ে এসেছি।' এমন সব গুরুতর রোগীই আসছিলেন ঢামেকের করোনা ইউনিটটিতে ভর্তি হতে। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টায় অন্তত দশটি অ্যাম্বুলেন্স জরুরি বিভাগে এসেছে করোনার উপসর্গ থাকা বা শনাক্ত হওয়া রোগী নিয়ে। ভর্তির সঙ্গে সঙ্গেই তাদের নিয়ে যাওয়া হচ্ছিল ওয়ার্ডে। আবার উম্মে হানির মতো অনেক রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে জরুরি বিভাগ পর্যন্ত নিতেই অক্সিজেন দিতে হচ্ছিল সিলিন্ডার থেকে। মাদারীপুরের টেকেরহাট থেকে তাকে সরাসরি ঢামেকে নিয়ে এসেছেন তার স্বামী মাদ্রাসা শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান। উম্মে হানির দেবর আনিসুর রহমান জানান, তার ভাবি গতকাল রাত থেকেই অক্সিজেনের স্বল্পতায় ভুগছিলেন। এর আগে চার দিন ধরে জ্বরসহ করোনার উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে পরীক্ষায় করোনা শনাক্ত হয়। বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্ট দিয়ে নিয়ে আসতে হয়েছে। তবে পরিবারের অন্যদের করোনার উপসর্গ নেই বলেও জানান তিনি। সংশ্নিষ্টরা জানান, করোনা রোগীদের আইসিইউ সেবা দিতে বেড সংখ্যা আরও বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে ঢামেকে। আইসিইউ বেড সংখ্যা বাড়ানো না গেলে সামনের দিনগুলোতে অনেক জটিল রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে বলে মনে করছেন তারা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ঢামেকে ঘুরে দেখা গেছে, এখানে আইসিইউতে সিট না পাওয়ায় করোনা আক্রান্ত অনেক রোগীকেই অন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। গোপালগঞ্জ থেকে আসা করোনায় আক্রান্ত সত্তরোর্ধ্ব সালেহা বেগমকেও নিয়ে যাওয়া হচ্ছিল উত্তরার একটি হাসপাতালে। তার আত্মীয় সামিউল ইসলাম জানান, সালেহা গোপালগঞ্জের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েকদিন ধরেই তার শ্বাসকষ্ট হচ্ছিল। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে গত শুক্রবার ঢামেকের করোনা ওয়ার্ডে নিয়ে আসা হয়। এখানকার ডাক্তাররা রোগীকে আইসিইউতে স্থানান্তর করতে নির্দেশনা দিয়েছেন। তবে এখানে আইসিইউর কোনো বেড খালি না থাকায় উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে আইসিইউতে রাখা হবে। সামিউল দুঃখ করে বলেন, সরকারি হাসপাতালে আইসিইউর একটা সিট ম্যানেজ করতে পারলে আমাদের অনেক কম খরচ হতো। বেসরকারি হাসপাতালে অনেক বেশি খরচ। তবে রোগীকে বাঁচাতে এর বিকল্পও নেই। এখন এত খরচ কতদিন টানতে পারব, বুঝতে পারছি না। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢামেকে করোনা রোগীদের জন্য নির্ধারিত ২০টি আইসিইউর সবগুলো করোনা রোগীতে পূর্ণ হয়ে আছে। এ ছাড়া করোনা ইউনিটের ৭০৫টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ২৯৫টি। জুনের ৪ তারিখে করোনা ইউনিটে প্রায় সোয়া চারশ শয্যা খালি ছিল বলে জানায় অধিদপ্তর। এই হাসপাতালে হাইফ্লো নেজাল ক্যানুলাসহ আইসিইউ সমতুল্য শয্যা আছে ৯৫টি। | 6 |
কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ বোর্ডপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আরিফ হোসেন (৪০) নিজ ঘরের ফ্যানের সুইচ অন করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে তার গায়ে ওপর পড়ে। এ সময় স্ত্রী নুপুর খাতুন (৩২) তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আরিফ হোসেনের মামাত ভাই প্রতিবেশি আব্দুল গনি (২৫) গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। এক সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। | 6 |
'বই বিক্রির মধ্য আলাদা এক আনন্দ আছে। এসব বই পড়ে আজকের শিশুরা আগামীতে আলোকিত হয়ে উঠবে। সুশিক্ষিত হয়ে বাবা-মা ও দেশের মুখ উজ্জ্বল করবে।'এভাবেই কথাগুলো বলছিলেন শিশুদের বইয়ের ফেরিওয়ালা ৭৫ বছরের বৃদ্ধ মুনসুর আলী মল্লিক। তাঁর হাতে বাচ্চাদের রংবেরঙের বর্ণের, ছড়ার ও ছবির বই। ৩৫ বছর ধরে তিনি শিশুদের এসব বই ফেরি করে বিক্রি করে আসছেন। বই বিক্রির প্রতি আলাদা টান কাজ করায় পেশাও বদলাননি কখনো।গতকাল মঙ্গলবার সকালে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে কথা হয় মুনসুর আলীর সঙ্গে। তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় এলাকার বাসিন্দা।খোঁজ নিয়ে জানা গেছে, তিনি বাবার অভাবের সংসারে মাত্র ৮ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তখন সংসারের হাল ধরতে বিভিন্ন কাজকর্ম শুরু করেন। একপর্যায়ে নামমাত্র পুঁজি নিয়ে বইয়ের ব্যবসা শুরু করেন তিনি।এভাবে পুরোদমে বইয়ের ফেরিওয়ালা হয়ে উঠেন তিনি। তবে ১২-১৩ বছর আগে হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হন। পরে সুস্থ হলে পুনরায় আগের পেশায় ফিরে আসেন। এখনো শিশুদের ভালোবেসে বই বিক্রি করে যাচ্ছেন মুনসুর মল্লিক। এখন প্রতিদিন প্রায় ২ হাজার টাকার মূল্যের ৫০টি বই নিয়ে হাট বাজারে বিক্রয় করেন। এতে তাঁর ৩০০-৩৫০ টাকা লাভ থাকে।বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে মোটামুটিভাবে দিন কাটছে তার। বড় ছেলে ফেরিওয়ালা ও ছোট ছেলে শ্রমিক। আর একমাত্র মেয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।মুনসুর আলী মল্লিক বলেন, 'সংসার চালানোর পাশাপাশি বই ও শিশুদের ভালোবাসি বলেই পথে পথে ঘুরি। শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমি যতদিন বেঁচে থাকব এ কাজ করে যাব।'তিনি আরও জানান, শিশুদের যেসব বইয়ের চাহিদা থাকে, সেসব বই তিনি সংগ্রহ করেন ঢাকা ও খুলনা থেকে। সেগুলো নিয়ে ছুটে চলেন গ্রামগঞ্জ ও হাটবাজারে।বই ক্রেতা মেহেদি হাসান বলেন, 'চাচার কাছে শিশুদের বইগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে। তাই আমার সন্তানের জন্য একটি বই কিনলাম।'নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী রফিকুজ্জামান রুমি বলেন, 'বইয়ের ফেরিওয়ালা মুনসুর আলী মল্লিক অনেকের কাছে অনুপ্রেরণা। বই বিক্রির পাশাপাশি নিঃসন্দেহে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি।' | 6 |
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের ছোবলে এখন পর্যন্ত বিভিন্ন দেশে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৬১ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন সাড়ে ২২ কোটি ২২ লাখের বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে, ইতোমধ্যে এই ভাইরাসের বিরুদ্ধে জয়ী হয়েছেন ২০ কোটি ৩২ লাখের বেশি মানুষ। তারা এখন সুস্থ। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৬ লাখ ৬১ হাজার ৪১৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২২ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৬৯৬ জন মানুষ। বিডি প্রতিদিন/কালাম | 4 |
কিশোরকুমারের কণ্ঠে 'অমানুষ' ছবির জনপ্রিয় গান 'কী আশায় বাঁধি খেলাঘর...' লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'খেলাঘর' ছবির নির্যাস যেন গানের ওই লাইনটার মধ্যেই রয়েছে। আধুনিক সমাজে নারী-পুরুষের সম্পর্কের ক্রাইসিসের গল্প বলবে 'খেলাঘর'। ছবির কাস্টিংয়েও বড় চমক। প্রথমবার দেব, শ্রাবন্তী ও পাওলি দাম একসঙ্গে কাজ করবেন। লীনা-শৈবালের আগের দুটি ছবি 'মাটি', 'সাঁঝবাতি' সম্পর্কের গল্প বলে। 'খেলাঘর'ও তাই। ছবির কনসেপ্ট প্রসঙ্গে লীনার বক্তব্য, 'আমি সম্পর্কের গল্প বলতে ভালোবাসি। নারী-পুরুষের সম্পর্কে অনেক পরত থাকে। তাই সম্পর্কের কাহিনি পুরনো হয় না।' মূলত তিনটি চরিত্রের মধ্যেই গল্প ঘুরবে। একটি পুরুষ এবং দুই নারী চরিত্র থাকলে, ত্রিকোণ প্রেমের ধারণা আসাই স্বাভাবিক। দেব, শ্রাবন্তী, পাওলির সম্পর্কের সমীকরণ ঠিক কেমন, তা এখনই ভাঙতে চাইলেন না পরিচালক। 'সাঁঝবাতি'তে দেবের পারফরম্যান্স নির্মাতাদের ভরসা দিয়েছে। তাই 'খেলাঘর'-এ ফের তাকে চ্যালেঞ্জিং চরিত্র দিয়েছেন লীনা। ছবির প্রযোজক অতনু রায়চৌধুরীও আস্থা রাখেন, সম্পর্কের কাহিনিতে, 'সব ধরনের দর্শককে বিনোদন দিতে হলে ফ্যামিলি ড্রামার বিকল্প নেই।' শ্রাবন্তীর সঙ্গে এই প্রথম বার কাজ করবেন লীনা। বলছিলেন, 'অন্য ধারার দু'-একটি ছবিতে শ্রাবন্তীর অভিনয় দেখে মনে হয়েছিল, ও পারবে।' ছবিটি নিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তীও। দীর্ঘদিন বাদে আবার দেবের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। 'খুব বলিষ্ঠ চরিত্র। ছবিতে আমি একটি বাচ্চার মা। এক দিকে মা ও অন্য দিকে স্ত্রী হিসেবে চরিত্রটির টানাপোড়েন খুব সুন্দরভাবে গল্পে বোনা হয়েছে। দেবের সঙ্গেও এতদিন পরে কাজ করব বলে দারুণ লাগছে।' এই ছবিটিতে দেব শুধু মুখ্য চরিত্রে নন, অন্যতম প্রযোজকও। অতনুর বেঙ্গল টকিজের সঙ্গে দেব এন্টারটেনমেন্টের এটি দ্বিতীয় প্রজেক্ট, 'টনিক'-এর পরে। করোনা পরিস্থিতিতে ছবি তৈরি করা কতটা সমস্যার হয়ে দাঁড়াচ্ছে? অতনুর কথায়, 'এক রকম পরিকল্পনা করছি। তারপর সেটা বদলে ফেলতে হচ্ছে। এতে বাজেটেও প্রভাব পড়ছে।' আগামী অগস্ট-সেপ্টেম্বর থেকে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে তাদের। দেবের 'কিশমিশ' আগামী শীতের ছুটিতে আসার কথা। 'খেলাঘর' ২০২২-এর জানুয়ারিতে রিলিজের ইচ্ছা নির্মাতাদের। সূত্র: আনন্দবাজার বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 2 |
ফরিদপুরের সদরপুরের চরব্রাক্ষ্মণদী গ্রামের করিম হাওলাদারের ছেলে সেনাবাহিনীর সৈনিক আরজান হাওলাদারের (২৭) বাড়িতে চলছে শোকের মাতম। গত শনিবার মধ্য আফ্রিকায় জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহত আরজানের স্ত্রী চায়না বেগম জানান, ২৬ মে আরজানের সঙ্গে শেষ কথা হয় মোবাইল ভিডিও কলে। সে তখন গাড়িতে ক্যাম্পে যাচ্ছে বলে জানায়। সেখানে গিয়ে কথা হবে বলে জানিয়েছিলো সে। এরপর তার সঙ্গে আর কথা হয়নি। তিনি আরো বলেন, রোববার পরিবারের কাছে দুর্ঘটনায় আরজানের মৃত্যুর খবর আসে। আরজান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আরজান ও চায়না দম্পতির একমাত্র সন্তান পাঁচ বছরের ফাহিম আহমেদ। সে এখনো স্কুলে ভর্তি হয়নি। সদরপুর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুল জানান, প্রায় ছয় মাস আগে জাতিসংঘের শান্তি মিশনে যান আরজান। তিনি ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সৈনিক পদে চাকরি করতেন। পরিবারের দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। বাবা করিম হাওলাদারের মৃত্যুর পর মা রহিমা খাতুন আরজানকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যান। সেখানেই বড় হন আরজান। পড়ালেখা শেষে সেনাবাহিনীতে সৈনিকের চাকরি নিয়ে পরিবারের হাল ধরেন তিনি। আরজানের মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবারটির প্রতি সরকারের বিশেষ দৃষ্টি দেয়ার জোর দাবি জানান। | 6 |
'ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মঈন আলীর অনুরোধে জার্সি থেকে মদের বিজ্ঞাপন সরিয়ে দিল আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংস', এরকম একটি খবর বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত খবর পড়ুন এখানে এবং এখানে।মঈন আলী ইসলাম ধর্মের অনুসারী এবং এর আগেও ইংল্যান্ডের জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে একই ধরনের অনুরোধ করেছেন বলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের পোস্ট থেকে জানা যায়। সামাজিক মাধ্যম ফেসবুকেও মঈন আলীর অনুরোধের তথ্যটি ছড়িয়েছে।ছড়িয়ে যাওয়া এই তথ্যকে কেন্দ্র করে তসলিমা নাসরিনের টুইটকে নিয়ে বিতর্কের ঝড় ওঠে। ক্রিকেটে ব্যস্ত না থাকলে মঈন আলী সিরিয়াতে জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দিতেন বলে টুইট করেন তসলিমা। এর জবাবে ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চারসহ অনেকেই কড়া জবাব দেন। ফ্যাক্টচেক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর দল চেন্নাই সুপার কিংস তাদের জার্সিতে এসএনজে ডিসটিলারিজ-এর বিয়ার 'এসএনজে ১০০০০'-এর বিজ্ঞাপন ব্যবহার করে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার মঈন আলীর সিএসকের জার্সি পরিহিত যে ছবিটিকে কেন্দ্র করে বিয়ার ব্রান্ডটির লোগো সরানোর তথ্য ছড়িয়েছিল সেটির উৎস অনুসন্ধান করে একটি ভিডিও পাওয়া গেছে। গত ৩ এপ্রিল সিএসকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে' - , 'শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়েছিল যেটির ৩৭ সেকেন্ডে মঈন আলীকে দেখা যায় এবং ক্যামেরা দৃষ্টিকোণের তারতম্যের কারণে মঈন আলীর জার্সির ডান হাতের লোগোটি সেখানে স্পষ্ট দেখা যায়নি।মূলত ভিডিওটির ৩৭ সেকেন্ডের ওই স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।কিন্তু, সিএসকে তাদের অফিসিয়াল টুইটারও ফেসবুক আইডিতে মঈন আলী ও সুরেশ রায়নার একটি ছবি প্রকাশ করেছে যেখানে মঈন আলীর জার্সির ডান হাতে এবং প্যান্টে পরিষ্কারভাবে এসএনজে ১০০০০-এর লোগো দেখা যাচ্ছে। দলটির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন জানিয়েছেন, এবারের আইপিএলে ৭ কোটি রুপিতে দলে ভিড়ানো ইংলিশ তারকা ক্রিকেটার মঈন আলী তার জার্সি থেকে পণ্যটির বিজ্ঞাপন সরানোর জন্য কোনো অনুরোধ করেননি। কাশী বিশ্বনাথনকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য উইক ম্যাগাজিনসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এ ব্যাপারে প্রতিবেদনও প্রকাশ করেছে। সুতরাং জার্সি থেকে বিয়ারের বিজ্ঞাপন সরানোর জন্য ক্রিকেটার মঈন আলীর অনুরোধ করার খবরটি ভুয়া। | 6 |
সব দেশ একবাক্যে স্বীকার করেছে যে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যায় বলে মন্তব্য করেছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, 'সারা পৃথিবীর সব দেশ, এতদিন ধরে আমরা যেটা প্রচেষ্টা চালিয়েছিলাম, জাতিসঙ্ঘে সব দেশ সর্বসম্মতিক্রমে রেজুলেশন পাস করেছে। এর ফলে আমরা বিশ্বাস করি মিয়ানমারের ওপর আরো চাপ পড়বে তাদের লোকগুলো ফেরত নেয়ার জন্য।' শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রী এসব কথা বলেন। ড. মোমেন বলেন, 'আশা করা যায় আগামীতে মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত নিবে। কারণ মিয়ানমার কখনো বলে নাই যে, তারা তাদের নাগরিকদের ফেরত নিবে না।' তিনি বলেন, 'তারা আমাদের সাথে এগ্রিমেন্ট করেছে যে তারা তাদের লোকদের নিয়ে যাবে এবং তারা যাতে স্বেচ্ছায় যায় সেজন্য পরিবেশ সৃষ্টি করবে। আমরা আশা করি আগামীতে তারা তাদের কথা রাখবে।' রোহিঙ্গাদের ফিরে যাওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'একবার যাওয়া শুরু হলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ১৯৯২ সালের দিকে ২ লাখ ৫৩ হাজার আসে ছিল, যখন যাওয়া শুরু হয় তখন অল্প কিছু দিনের মধ্যে ২ লাখ ৩৬ হাজার চলে গেল। যখন শুরু হয় যাওয়ার তখন বেশ ভালো যাওয়া হয়। তাই আমরা আশায় আছি একবার যাওয়া শুরু হলে আস্তে আস্তে যাবে। এদিকে, ভারতে সীমান্তে হত্যা প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, এটা খুব দুঃখজনক যে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদেরর প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আলাপ করেছেন সরকারিভাবে আলাপ করেছেন এবং তারা অঙ্গীকার করেছেন যে সীমান্তে আর একটি লোকও মারা যাবে না। ভারত সরকার ও বাংলাদেশ সরকার উভয় সরকার সীমান্তে একটি লোকও মারা যাচ্ছে, তা কেউই চায় না। বিভিন্ন পর্যায়ে মন্ত্রী পর্যায়ে কিংবা আমাদের বিজিবি পর্যায়ে আলাপ হয়েছে কেউ যাতে না মরে। এবং বলা হয়েছে যে আপনার লেথার ওয়েপন ব্যবহার হবে না। এতে সব হওয়ার পরও দুর্ঘটনা হয়। তিনি বলেন, এটা আমাদের জন্য দুঃখজনক কাহিনী আর ভারতের জন্যও। ভারত সরকারের এতসব বলার পরও তারা মারে তাদের জন্যও লজ্জার বিষয়। তবে খুশির খবর হচ্ছে সম্প্রতি পঞ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, সংবাদিক, চলচ্চিত্র এই সবের বিভিন্ন লোকজন একটা দাবি তুলেছে আমার কেউ সীমান্তে মৃত্যু চাই না। টুঙ্গিপাড়ায় পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা। এসময় তারা '৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি | 9 |
ইউক্রেনে রুশ বাহিনীর হামলার আগে মার্কিন গোয়েন্দারা সার্বিক বিষয়ে ধারণা নেন। তাদের ধারণা, এক থেকে চারদিনের মধ্যেই রুশ বাহিনীর হাতে কিয়েভের পতন হতে পারে। গতকাল বৃহস্পতিবার হামলা শুরু হয়েছে। গোয়েন্দারা এখনো তাদের আগের ধারণার মধ্যেই রয়েছেন। পশ্চিমা দেশগুলোর গোয়েন্দাদের ধারণা, রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির পতন না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে। জেলেনস্কির পতনের পর ইউক্রেনে মস্কোপন্থী কোনো সরকারকে বসিয়ে হামলা শেষ করবে। এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছে, এক টুইটে নিশ্চিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'শত্রুরা কিয়েভের পার্লামেন্ট ভবন থেকে নয় কিলোমিটার দূরের ওবোলন শহরে অবস্থান করছে।' সূত্র : সিএনএন বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 3 |
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ প্রথম সফরে পারস্য উপসাগরীয় দেশ বাহরাইনে গিয়েছেন। বৃহস্পতিবার এক দিনের এই সফরে বাহরাইনের রাজধানী মানামায় যান তিনি। গত বছর সেপ্টেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সাথে কথিত 'ইবরাহীমি চুক্তির' মাধ্যমে বাহরাইন কূটনীতিক সম্পর্ক স্থাপনের পর ইসরাইলের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মানামায় গেলেন লাপিদ। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণারয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফর করছেন লাপিদ। সফরে তিনি মানামাতে ইসরাইলের দূতাবাস উদ্বোধন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তি স্বাক্ষর করবেন বলে বিবৃতিতে জানানো হয়। এতে আরো বলা হয়, মানামাতে এটি ইসরাইলের কোনো মন্ত্রীর প্রথম সফর। লাপিদের মানামা সফরের মধ্য দিয়ে বাহরাইনের রাষ্ট্রীয় এয়ারলাইন্স গালফ এয়ার মানামা-তেলআবিব ফ্লাইটের সূচনা করা হয়। এদিকে লাপিদের সফরে বাহরাইনিরা বিক্ষোভ প্রদর্শন করছেন। বৃহস্পতিবার সকাল থেকে মানামার রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা এই বিক্ষোভ করেন। অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরবিতে 'বাহরাইন জায়নাবাদীদের প্রত্যাখ্যান করছে' হ্যাশট্যাগে প্রতিবাদ বার্তা ছড়িয়ে পড়েছে। এদিকে লাপিদের সফরে বিমানবন্দরের বাইরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মানামার প্রধান সড়কগুলোতেও ইসরাইলের কোনো পতাকা ছিল না। এর আগে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ ইবরাহীমি চুক্তিতে অংশ নেয়া সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোতে সফর করেন এবং সেখানে ইসরাইলের কূটনীতিক দফতর উদ্বোধন করেন। সূত্র : আলজাজিরা | 3 |
আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আদালতে হাজিরা দেয়ার সুযোগ করে দিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সহায়তা চেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী আ ন ম এহছানুল হক মিলন। রবিবার বিকালে স্বামীর পক্ষে এ-সংক্রান্ত একটি চিঠি নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান তার স্ত্রী নাজমুন্নাহার বেবি। ইসিতে জমা দেওয়া চিঠিতে এহছানুল হক মিলন লেখেন, দীর্ঘদিন বিদেশে অবস্থান করার কারণে আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলোয় হাজিরা দিতে ব্যর্থ হই। তবে সম্প্রতি দেশে ফিরে আদালতে হাজিরা দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হই। কারণ হিসেবে তিনি তার নির্বাচনী এলাকা চাঁদপুরের বাড়ি ও কোর্ট প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর অতি তৎপরতাকে দায়ী করেন। মিলন বলেন, 'আমি একাধিক বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হতে পেরেছি যে, পুলিশ আমাকে আদালতে হাজির হওয়ার সুযোগ না দিয়ে বাইরে থেকে গ্রেফতার, অতঃপর নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতনের লক্ষ্যে এমন ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করেছে।' তিনি বলেন, 'যেহেতু নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান পুলিশসহ সমগ্র প্রশাসন ইসির নিয়ন্ত্রণাধীন, সেজন্য আমাকে ঘিরে পুলিশ প্রশাসনের এই বেআইনি তৎপরতা বন্ধে আমি ইসির হস্তক্ষেপ কামনা করছি।' বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৮/মাহবুব | 6 |
লকডাউনের সময়ে উপার্জন হারিয়ে সংসার বাঁচাতে অনেকেই শুরু করেছেন হোম ডেলিভারির ব্যবসা। এমন ঘটনার অনুপ্রেরণা নিয়েই স্টার জলসার পর্দায় আসছে নতুন সিরিয়াল 'খুকুমণি হোম ডেলিভারি'। এই সিরিয়ালে জুটি বাঁধতে চলেছেন স্টার জলসার দুই পরিচিত মুখ, দীপান্বিতা রক্ষিত ও রাহুল মজুমদার।সিরিয়ালের নামভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে দীপান্বিতা রক্ষিতকে। এর আগে 'সাঁঝের বাতি' সিরিয়ালে নায়িকা চারুর বোন চুমকির চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা। সেখানে খলচরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে 'সাঁঝের বাতি' থেকে সরে এসেছেন অনেক দিন আগেই। এবার দর্শকের জন্য নতুন চমক নিয়ে আবারও পর্দায় ফিরছেন দীপান্বিতা। তাঁর সঙ্গেই টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন 'ভাগ্যলক্ষ্মী' সিরিয়ালের মূল চরিত্র রাহুল মজুমদার। 'ভাগ্যলক্ষ্মী'তে বোধায়ন চরিত্রে রাহুল মজুমদারের অভিনয় পছন্দ করেছিল দর্শক। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই সিরিয়ালটি বন্ধ হয়ে যায়। অনেকে রাহুলকে নিয়ে আফসোস করেছিল তখন। 'খুকুমণি হোম ডেলিভারি'তে দীপান্বিতার বিপরীতে মুখ্য ভূমিকাতেই থাকছেন রাহুল। রাহুল মজুমদার এই সিরিয়ালে একজন মানসিক ভারসাম্যহীনের চরিত্রে অভিনয় করছেন।নতুন এই ধারাবাহিক সম্প্রচারের দিনক্ষণ সম্পর্কে চ্যানেলের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকের অনুমান, দুর্গাপূজার মৌসুমেই এবার শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। ধারাবাহিকের প্রোমোর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঢাকের আওয়াজ। আবার খুকুমণি অর্থাৎ দীপান্বিতার ব্যাকগ্রাউন্ডেও দুর্গার ১০ হাত দেখানো হয়েছে। এক সাধারণ মেয়ে কীভাবে ১০ হাতে নিজের হোম ডেলিভারি ব্যবসা সামলাচ্ছে, তা নিয়েই এই ধারাবাহিকের গল্প। | 2 |
চলতি বছরের মধ্য এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যেতে পারেন বলে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দীন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন। গত বছরের অক্টোবরে টাইগারদের শ্রীলঙ্কা সফর করার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে সফর স্থগিত করা হয়। নিজামুদ্দীন চৌধুরী বলেন, 'শ্রীলঙ্কার সাথে আমাদের আলোচনা অব্যাহত আছে। তাদের বিপক্ষে আমরা দুই ম্যাচের টেস্ট সিরিজ চূড়ান্ত করেছি যা চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মধ্য এপ্রিলেই আমরা সফর করতে পারব বলে আশাবাদী।' তিনি আরো বলেন, দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে শ্রীলঙ্কা বোর্ড এখনও ভেন্যু নির্ধারণ করেনি। বাংলাদেশ ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচটি ম্যাচে অংশ নিয়েছে, তবে একটিতেও জয়ের দেখা পায়নি। সর্বশেষ দুই ম্যাচে ঘরের মাঠে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে। টাইগাররা বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি২০ ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছে। আগামী ১৩ মার্চ থেকে সিরিজ শুরু হবে, তবে বাংলাদেশ ক্রিকেট দল ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে। সেখানে পৌঁছার পর কঠোরভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। বিসিবি ইতিমধ্যেই সফরের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। অন্যদিকে টি২০ দলের নেতৃত্বে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সূত্র : ইউএনবি | 12 |
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্লাস্টিকের চাল বিক্রির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন একজন ভোক্তা। ইউএনও কার্যালয়ে সোমবার (২১ ফেব্রুয়ারি) জমা দেওয়া এই অভিযোগ নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিযুক্ত দোকানে প্রশাসনের পক্ষ থেকে চালানো হয়েছে অভিযান। তদন্তের জন্য নেওয়া হয়েছে চালের নমুনা। প্রাথমিক তদন্তে ওই অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে মঙ্গলবার জানিয়েছে উপজেলা প্রশাসন। অভিযোগকারী উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের সুলতান মাহমুদ। তিনি বলেন, "২০ জানুয়ারি বালিয়াকান্দি বাজারের অরুণের দোকান থেকে ১৬ কেজি বিনা গোল্ড চাল কিনি। ওই চালের ভাতও খেয়েছি। পরশু আমার স্ত্রী পিঠা তৈরি করতে গেলে বাধে বিপত্তি। ব্লেন্ডারে দিলে প্লাস্টিকের দানার মতো তৈরি হলে সন্দেহ হয়। পরে ইউএনওর কাছে অভিযোগ জানাই।" অভিযুক্ত খুচরা বিক্রেতার অরুণ কুন্ডু জানান তিনি আব্দুল মান্নান খান নামে একজনের কাছ থেকে চাল পাইকারি কেনেন। তিনি বলেন, "মান্নানের কাছ থেকে মাস খানেক আগে ১৫ বস্তা বিনা গোল্ড চাল পাইকারি কিনেছি। সুলতান সাহেব আমার কাছ থেকেই চাল নিয়েছিল। আসলে আমি তো খুচরা বিক্রি করি। কীভাবে বুঝব এটায় ভেজাল আছে। প্লাস্টিকের চাল কি না সেটা আমি জানি না।" পাইকার আবদুল মান্নান বলেন, "আমি ছয়-সাত বছর ধরে টিসিবির ডিলার। প্রায় পাঁচ-ছয় মাস আগে বেনাপোল থেকে পাঁচ টন চাল সংগ্রহ করি। আমার কাছ থেকে চাল নিয়ে বিক্রি করেন অরুণ। তিনি অন্য ডিলারের কাছ থেকেও চাল কেনেন। আমি টাকা দিয়ে ভালো চাল কিনি, আমার ব্যবসায় সুনাম রয়েছে।" এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও হাসিবুল হাসান বলেন, "সোমবার অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি পরীক্ষা করেছি। সাধারণ চাল আগুন দিয়ে পোড়ানো হলে তা পুড়ে যায় বা মচমচে ভাজা হয়ে যায়। কিন্তু এই চাল আগুন দেওয়ার পর গলে একটি পিণ্ড বা দলার মতো হয়ে যায়প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো প্লাস্টিকের চাল। এরপর অধিকতর পরীক্ষার জন্য তা ঢাকায় পাঠানো হবে। অভিযোগের সত্যতা পেলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।" | 6 |
নিজেদের দুই দেশের মধ্যে গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। সম্প্রতি রাষ্ট্রদূত ফ্রেডি সোভেন 'টকিং পয়েন্ট' শীর্ষক আলোচনায় এ কথা বলেন। তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এগিয়ে যাচ্ছেন। এ নিয়ে তারা গত বছরের ২৮ সেপ্টেম্বর একটি ভার্চুয়াল আলোচনায়ও অংশ নেন। যেখানে দুই দেশের পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়নে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়। ডেনিশ রাষ্ট্রদূত বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ সম্মেলনে নবায়নযোগ্য শক্তি, পরিবেশ, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার উল্লেখযোগ্য সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ তৈরি করার লক্ষ্য ছিল। এছাড়া কীভাবে এ কর্মপরিকল্পনা নেওয়া যায়, সে সম্পর্কেও আলোচনা হয় উভয়ের মধ্যে। ফ্রেডি সোভেন বলেন, পরিবেশবান্ধব কৌশলগত অংশীদারিত্বে ভারত একটি বিজয়ী দেশ। তারা করোনোভাইরাস মহামারি থেকেও বেরিয়ে আসতে আরও শক্তিশালী হবে। এছাড়া তারা ডেনমার্কে পানি, পানির অপচয় রোধ, নবায়নযোগ্য শক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত করতে চাইছে। তিনি এও বলেন, ভারত-ডেনমার্ক গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট লক্ষ্যগুলো অন্তর্ভুক্ত করতে দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী একটি উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছেন। | 3 |
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। শনিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যে এক র্যালিতে সমর্থকদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ইউক্রেনের পরিস্থিতি আরো খারাপ হবে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধ করবেন না। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি দেখছি কী হতে যাচ্ছে। যদি আপনি চিন্তা করেন পুতিন থেমে যাবেন, তবে এটি আরো খারাপের দিকে যাবে। তিনি তা মানবেন না এবং আমাদের এমন কেউ নেই যে তার সাথে কথা বলবেন।' সমর্থকদের তিনি বলেন, 'আপনাদের হয়ে তার সাথে কথা বলার জন্য আমি ছিলাম।' বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনকে লক্ষ্য করে আক্রমণ করেন এবং বলেন, তার (ট্রাম্প) ক্ষমতায় থাকার সময় পুতিন কোনো যুদ্ধ শুরু করেননি। তিনি বলেন, 'আমার চেয়ে রাশিয়ার ওপর কঠিন আর কেউ ছিলো না।' ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটি থেকে ২৫ লাখ শরণার্থী সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে। অপরদিকে প্রায় ২০ লাখ শরণার্থী ইউক্রেনেই বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। জাতিসঙ্ঘের তথ্যানুসারে, যুদ্ধে ইউক্রেনের অন্তত ৫৬৪ বেসামরিক লোক নিহত ও আরো ৯৮২ জন আহত হয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র 'দোনেৎস্ক পিপলস রিপাবলিক' ও 'লুহানস্ক পিপলস রিপাবলিক'কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র : আনাদোলু এজেন্সি | 3 |
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন রিফাত। আজ রবিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঢাবি শিক্ষার্থী রিফাতের মৃত্যু হয়। হারবাং ইউনিয়নের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে রিফাত। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে মো. মিঠন মিয়া (২৪) নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৫। গতকাল শুক্রবার রাতে উপজেলার বংপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় যুবকের কাছ থেকে দেশীয় তিনটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মিঠন মিয়া গোমস্তাপুর উপজেলার জগৎ গ্রামের আব্দুল লতিফের ছেলে।র্যাব-৫ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে, জেলার গোমস্তাপুর উপজেলার বংপুরের মুসা মার্চেন্ট মুরগির খামারের সামনে অভিযান চালানো হয়। র্যাব-৫-এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মিঠন মিয়াকে তিনটি অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। | 6 |
'ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়' এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে জামালপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে রবিবার দুপুরে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম, জামালপুর ডায়াবেটিস হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মোশায়ের উল ইসলাম রতন, ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সায্যাদ আনসারী প্রমুখ। বিডি প্রতিদিন/এমআই | 6 |
মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার দুপুরে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের প্রার্থীদের তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশ করা হয়।শ্রীপুর উপজেলায় নৌকা প্রতীকপ্রাপ্তরা হলেন শ্রীকোলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, দারিয়াপুরে আব্দুস সবুর, সব্দালপুরে রিনা সিরাজ, গয়েশপুরে মো. আব্দুল হালিম মোল্লা, আমলসারে সেবানন্দ বিশ্বাস, শ্রীপুর ইউনিয়নে মো. মশিয়ার রহমান, কাদিরপাড়ায় মো. লিয়াকত আলী ও নাকোল ইউনিয়নে মো. হুমায়ুনুর রশিদ মুহিত।তফসিলের তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার। ৬ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। দুই সপ্তাহের প্রচার শেষে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ। | 6 |
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে বিরল রোগ মাঙ্কিপক্স ছড়িয়েছে। ইউরোপে এই পক্সে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে ইউরোপে এই রোগে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। জার্মান কর্মকর্তারা বলছেন, মহাদেশে রোগটির এটিই সবচেয়ে বড় প্রাদুর্ভাব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। শুক্রবার (২০ মে) পর্যন্ত যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতে এই রোগে আক্রান্ত শনাক্ত হয়েছে। বানরে শনাক্ত হওয়া রোগটি ঘনিষ্ঠ স্পর্শের মাধ্যমে ছড়ায়। তবে আফ্রিকার বাইরে রোগটিতে আক্রান্ত হওয়ার ঘটনা এতদিন পর্যন্ত বিরল ছিল। ফলে ইউরোপসহ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় রোগটি ছড়িয়ে পড়ায় উদ্বেগের জন্ম দিয়েছে। অবশ্য, বিজ্ঞানীরা করোনাভাইরাস মহামারির মতো সংক্রমণের আশঙ্কা করছেন না। সার্স-কভ-২ ভাইরাসের মতো সহজে মাঙ্কিপক্স ছড়ায় না বলে তারা এমনটি মনে করছেন। এদিকে, ইউরোপের দেশগুলোতে একশর বেশি মানুষের দেহে মাঙ্কিপক্স ভাইরাসের নিশ্চিত সংক্রমণ কিংবা রোগের উপসর্গ দেখা যাওয়ায় শুক্রবার জরুরি বৈঠকে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এর তথ্য অনুযায়ী, মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির মুখ ও শরীরে চিকেন পক্সের মতো ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে ফ্লুর মতো উপসর্গ যেমন জ্বর, পেশিতে ব্যথা এবং টনসিল হতে পারে। মাঙ্কিপক্স ভাইরাসটি প্রথম একটি বন্দী বানরের মধ্যে শনাক্ত করা হয়েছিল এবং ১৯৭০ সাল থেকে আফ্রিকার ১০টি দেশে বিক্ষিপ্তভাবে প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। এটি ছিল আফ্রিকার বাইরে প্রথম সংক্রমণ। প্রেইরি প্রজাতির কুকুরের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে এর সংক্রমণ হয়। ৮১টি সংক্রমণের তথ্য রেকর্ড হলেও কোনও মৃত্যুর রেকর্ড পাওয়া যায়নি। ২০১৭ সালে এই ভাইরাসের রেকর্ড প্রাদুর্ভাব নাইজেরিয়ায় দেখা দেয়। সেখানে ১৭২ জন সন্দেহভাজন রোগী ছিল। এদর মধ্যে ৭৫% রোগী ছিল ২১ থেকে ৪০ বছর বয়সী পুরুষ। | 3 |
বদরগঞ্জ পৌর শহরে কসাইরা পশু জবাইয়ের ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করছেন না বলে বাসিন্দারা অভিযোগ করেছেন। তাঁদের দাবি, প্রায়ই অসুস্থ গরু কম দামে কিনে এনে জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পশু জবাইয়ের জন্য পৌরসভা কর্তৃপক্ষ শহরের মেলার মাঠে ঘর নির্মাণ করে দিয়েছে। সেখানে পশু চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষার পর মৌলভি দিয়ে গরু জবাই করে নেওয়ার কথা কসাইদের। শহরে প্রতিদিন পাঁচ থেকে ছয়টি গরু জবাই করা হলেও মেলার মাঠে শুধু হাটের দিন সোম ও বৃহস্পতিবার দু-একটি গরু জবাই হয়। পশু চিকিৎসকের অভাবে এসব গরুর স্বাস্থ্য পরীক্ষাও হয় না। আর বাকি গরু কসাইরা যত্রতত্র জবাই করে শহরে এনে মাংস বিক্রি করেন।বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরে ৩০ থেকে ৪০ জন কসাই রয়েছেন। তাঁরা কয়েকজনে মিলে একটি গরু জবাই করেন। এসব কসাই বেশি লাভের আশায় বিভিন্ন হাট থেকে অসুস্থ গরু কম দামে কিনে বেশি দরে মাংস বিক্রি করেন।সর্বশেষ গত রোববার শহরের কলেজ ঘুমটি এলাকার হবিবার রহমান ওরফে হবি কসাইয়ের বিরুদ্ধে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠে। তিনি রংপুর সদরের লাহেরীর হাট এলাকা থেকে গরুটি কিনে আনেন। শাহাপুর গ্রামের এক ব্যক্তি বলেন, গরুটি কম দরে কিনে আনেন কসাই হবি। এরপর তিনি পৌর শহরে মাংস খুচরা ও পাইকারি বিক্রি করেন।এ বিষয়ে জানতে চাইলে গতকাল সোমবার হবি কসাই বলেন, 'গরু একটু অসুস্থ ছিল ঠিক, কিন্তু আধামরা নয়। কিছু লোক আমার পেছনে লেগেছে। তাদের দেখে নেব।'এর আগে ১৮ এপ্রিল অসুস্থ গরু কিনে শহরে মাংস বিক্রি করছিলেন কসাই কালাম মিয়া। তখন খবর পেয়ে ঘটনাস্থলে যান পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল ও থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন। এ সময় মাংস রেখে পালিয়ে যান কালাম মিয়া।সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক বলেন, 'কসাইরা গরু জবাইয়ে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না। কে কোথা থেকে কীভাবে গরু জবাই করে মাংস ভ্যানে নিয়ে এসে পৌর শহরে বিক্রি করছেন তার কোনো ঠিক নেই। এ কারণে গরুর মাংস কেনা অনেকটাই ছেড়ে দিয়েছি।'উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওমর ফারুক বলেন, 'নির্দিষ্ট স্থানে গরু জবাই হচ্ছে কি না সেটি দেখার দায়িত্ব পৌর মেয়র ও স্যানিটারি ইন্সপেক্টরের। তাঁরা কী করছেন জানি না। তবে গরু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের খবর দেওয়া হয় না।'অসুস্থ গরু কেউ জবাই করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম।অন্যদিকে বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক বলেন, 'যারা অসুস্থ গরু জবাই করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'তবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম বলেন, 'অসুস্থ গরুর মাংস বিক্রির বিষয়ে অভিযোগ পাইনি। পেলে বিষয়টি দেখা হবে। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরু জবাই করার বিষয়টি এই প্রথম শুনলাম।' | 6 |
সন্ধ্যা থেকেই বুঝতে পারছিলেন, কেমন যেন দূরে দূরে থাকছে দুই মেয়ে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে এ দূরত্ব। মেয়েরা একসময় কায়দা করে তাঁকে ড্রয়িংরুমে পাঠিয়ে দিল। রাত ঠিক ১২টার সময় একটা কেক নিয়ে হাজির হলো তারা, জানাল শুভ জন্মদিন। বাবার জন্মদিন উপলক্ষে নিজ হাতে কেকটা বানিয়েছে তারা। মেয়েদের কাণ্ড দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ফেরদৌস আহমেদ। ঢাকাই ছবির এই নায়কের কাছে এই কেকই তাঁর জীবনে পাওয়া সেরা উপহার। শৈশব, কৈশোর এবং অভিনয় শুরুর পরে পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক উপহারই পেয়েছেন ফেরদৌস। এর মধ্যে সেরা রাতে মেয়েদের কাছ থেকে পাওয়া এই উপহার। মেয়েদের এই চেষ্টা যেমন তাঁকে আবেগে ভাসিয়েছে, তেমনি বাবা হিসেবেও নিজেকে সার্থক মনে হয়েছে। মেয়েদের কেকটি ছিল অবিশ্বাস্য সুন্দর। বোঝার উপায় নেই বাসায় বানানো। দুই স্তরের এই চকলেট কেক দেখে মুগ্ধ অভিনেতা বলেন, 'বুঝতে শেখার পর থেকেই প্রতিবার কিছু একটা করার চেষ্টা করে মেয়েরা। গতবার রান্না করেছিল। এবার কেক বানানো শিখেছে। আমার জন্য তারা এতটা পরিশ্রম করেছে, ভাবতেই ভালো লাগছে। চাইলেই তারা কেক কিনতে পারত। মনে হচ্ছে, আমি সব সময় যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই মেয়ে দুটি বেড়ে উঠছে।' ফেরদৌস জানান, তিনি নিজেও অল্পে আবেগাপ্লুত হয়ে পড়েন। মানুষের প্রতি তাঁর যেমন ভালোবাসা রয়েছে, মেয়েদের মধ্যেও এ গুণ ছড়িয়ে দিতে চান। বাবা হিসেবে প্রতিবার জন্মদিনে দুই মেয়েকে সেই কথাই স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, 'আমি সব সময় ভাবতাম, আমার মেয়েরা কেমন হবে? ওরা কি আমার মতো হতে পারবে? এ জন্য আমি যা যা করি, আমার আচার-আচরণ, ব্যবহার, আমার গুণগুলোই ওদের শিখিয়েছি। তাদের মধ্য মানবিক বোধ, মানুষের কষ্ট বোঝা, এই বিষয়গুলো আছে। অভিনেতা হিসেবে সফল কি না, জানি না, তবে বাবা হিসেবে মনে হয় সফল।' 'বুকের ভিতর আগুন' দিয়ে বড় পর্দায় ফেরদৌসের অভিনয় শুরু। পরে 'হঠাৎ বৃষ্টি'তে অভিনয় করে দুই বাংলায় খ্যাতি অর্জন করেন। এই সিনেমা মুক্তির পরের জন্মদিনে বহু মানুষের উপহারে সয়লাব হয়েছিল তাঁর বাসা। বেশির ভাগই অপরিচিত মানুষের কাছ থেকে পাওয়া। সেই থেকে এখনো নিয়মিত তাঁকে উপহার পাঠান ভক্তরা। এবার তাঁর বাসায় দিনাজপুর, রাজশাহী থেকে লিচু ও আম এসেছে। প্রিয়জনদের কাছ থেকেও উপহার পেয়েছেন। তিনি বলেন, 'দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ভক্তদের ভালোবাসাই আমার কাছে সেরা অর্জন। সারা বছর হয়তো খোঁজ রাখেন না, কিন্তু আজকের দিনটি তাঁরা ভোলেন না। উপহার পাঠিয়ে স্মরণ করেন। ছোট একজন মানুষ হিসেবে সান্ত্বনা, হয়তো অভিনয় দিয়ে জীবনে কিছু করতে পেরেছি।' জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটার পর থেকে গভীর রাত পর্যন্ত সহকর্মী, কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলতে হয়েছে। তাঁদের অনেকের কাছ থেকেই শুনতে হয়েছে, সেই আগের মতোই আছেন ফেরদৌস। বয়স বাড়ছে না। রহস্য কী? শুনেই হাসলেন এই অভিনেতা, 'ভালো থাকার জন্য সব সময় একটি সুস্থ মন দরকার। জীবনটাকে কীভাবে যাপন করছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কখনোই কাউকে নিয়ে কুটিল কিছু চিন্তা করি না। আমাকে নিয়ে যারা এসব চিন্তা করে, সেগুলো নিয়েও ভাবি না। জটিলতামুক্ত জীবন যাপন করি। আমার কোনো দুশ্চিন্তা নেই। পরিবারের সঙ্গে সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করি।' করোনার কারণে প্রায় দুই বছর ধরে একান্তে পরিবারের সঙ্গে বিশেষ এই দিন কাটাচ্ছেন। এবারও বাসায়ই থাকবেন। জানালেন, জন্মদিনে অনেকেই ধুমধাম করে উপহার দিতে চান। কিন্তু এসব বড় আয়োজন তাঁর পছন্দ নয়। দুবার শুটিংয়ে জন্মদিন পালন করেছিলেন। একবার তাঁর সহকর্মী ছিলেন শাকিব খান ও শাবনূর। মেকআপ রুম থেকে বের হয়ে ক্যামেরার সামনে গিয়ে দেখেন, প্রিয় দুই অভিনেতা ও 'আমার স্বপ্ন তুমি' সিনেমা নির্মাতা হাসিবুল ইসলাম তাঁর জন্য জন্মদিনের আয়োজন করেছেন। সেদিন লজ্জা পেয়ে কেক কেটেছিলেন তিনি। ফেরদৌস বলেন, 'ঘটা করে জন্মদিন পালন করতে আমার লজ্জা লাগে। শাবনূর, শাকিব খানদের সামনে কেক কাটতে গিয়ে লজ্জা পেয়েছিলাম। কিছুক্ষণ পরে অবশ্য ভালোই লাগছিল। কারণ, এটাও তো আমার আরেকটি পরিবার।' ফেরদৌস বর্তমানে আফজাল হোসেনের 'মানিকের লাল কাঁকড়া', হৃদি হকের '১৯৭১: সেই সব দিনগুলি', নঈম ইমতিয়াজের 'গাঙচিল' ও 'জ্যাম' এবং নুরে আলমের 'রাসেলের জন্য অপেক্ষা' সিনেমাগুলো নিয়েই ব্যস্ত সময় পার করছেন। | 2 |
যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতরের কর্মকর্তা বলেছেন যে আফগানিস্তানে আমেরিকানদের প্রধান ঘাঁটি, বাগরাম বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সেনারা চলে গেছে, ঘাঁটিটির নিয়ন্ত্রণের ভার দেয়া হয়েছে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর। কাবুল থেকে ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাঁটিটি, প্রায় দু দশক ধরে তালিবান যোদ্ধাদের ক্ষমতা থেকে অপসারণ এবং আল কায়দা সদস্যদের পরাস্ত করতে যুক্তাষ্ট্র্রের অভিযানের কেন্দ্রবিন্দু ছিল। আফগান প্রতিরক্ষা দফতরের মুখপাত্র শুক্রবার, বাগরাম ঘাঁটি থেকে সকল সেনা প্রত্যাহারের কথা স্বীকার করেন। মুখপাত্র ফাওয়াদ আমান টুইটার মারফত জানান, গত রাতে বাগরাম বিমান ঘাঁটি থেকে সকল কোয়ালিশন ও যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি ত্যাগ করেছেন। তিনি জানান, আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী ঘাঁটিটি রক্ষা ও সন্ত্রাস দমনে ঘাঁটিটি ব্যবহার করবে।সূত্র : ভোয়া | 3 |
সেবা খাতের ব্যবসা হিসেবে পরিচিত কাস্টমস এজেন্ট তথা ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট। আগে ব্যবসায়ীদের যোগ্যতার সব শর্ত পূরণ করার পর সরাসরি কাস্টম হাউসে পরীক্ষা দিয়ে নতুন লাইসেন্স নিতে হতো। কিন্তু এখন লাইসেন্সধারী সিঅ্যান্ডএফ এজেন্টের মালিকানা পরিবর্তন, অর্থাৎ নতুন মালিক ও উত্তরসূরি হতে চাইলে পরীক্ষা দিতে হবে। ২৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো এ রকম ১০০ জনের পরীক্ষা নেবে কাস্টমস। তাঁদের রীতিমতো প্রবেশপত্র দেখিয়ে তবেই তিন ঘণ্টার লিখিত পরীক্ষায় বসতে হবে। পরীক্ষাটি হবে চট্টগ্রামের সাগরিকার কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমিতে। গত রোববার এই পরীক্ষার তারিখ ঘোষণা করে কাস্টমস। এদিকে পরীক্ষাটি নিয়ে এই খাতের সংগঠনগুলো অসন্তোষ প্রকাশ করেছে। তারা বলেছে, উত্তরসূরি হওয়ার পরীক্ষায় পাস না করলে কি পারিবারিক ব্যবসা বন্ধ হয়ে যাবে। সে জন্য তারা আগের নিয়মেই সিঅ্যান্ডএফ এজেন্টের মালিকানার লাইসেন্স হস্তান্তর তথা নতুন অংশীদার ও উত্তরাধিকার নির্বাচনের সুযোগ চায়। জানতে চাইলে কাস্টমস লাইসেন্সিং কর্তৃপক্ষের সদস্যসচিব এ কে এম সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ অনুযায়ী এই যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা হবে। যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হবেন না, তাঁদের লাইসেন্স বাতিল হবে। পণ্য আমদানির পর এর বিপরীতে কাস্টম হাউসে নথিপত্র জমাসহ খালাসের যাবতীয় কার্যক্রম করে আমদানিকারকের কাছে তা পৌঁছে দেন সিঅ্যান্ডএফ এজেন্ট। আবার বড় বড় শিল্প গ্রুপের নিজস্ব পণ্য খালাসের কাস্টমস এজেন্ট লাইসেন্স রয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম প্রথম আলোকে বলেন, যেসব প্রতিষ্ঠান বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে, সেসব প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তনে নতুন অংশীদার বা পরিচালক এবং উত্তরাধিকারদের পরীক্ষা নেওয়া অযৌক্তিক। এই পরীক্ষা নেওয়ার বিষয়টি বিধিমালায় থাকলেও তা বিবেচনা করা উচিত বলে তিনি উল্লেখ করেন। জানা গেছে, ২০০৯ সালের বিধিমালায় লাইসেন্স হস্তান্তরের ক্ষেত্রে বৈধ উত্তরাধিকারীর মৌখিক সাক্ষাৎকার নিয়ে লাইসেন্স হস্তান্তরের বিধান ছিল। ২০১৬ সালের বিধিমালায় লিখিত পরীক্ষার বিষয়টি সংযোজন করা হয়। | 0 |
কক্সবাজারের টেকনাফে অস্ত্র, গুলিসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের 'সি' ব্লকের পাঁচ ট্যাংকির মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ ব্লকের ৬১৬/১ শেডের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে মো. সাদ্দাম (২২) ও একই শিবিরের ৬১৫/১ শেডের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আব্দু সালাম (৬০)। এপিবিএন পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত। তাঁদের নামে একাধিক মামলা রয়েছে। তাঁদের কাছ থেকে দেশি দুটি অস্ত্র, দুটি গুলি ও গুলির তিনটি খালি খোসা জব্দ করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করার সত্যতা নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক। এপিবিএন পুলিশ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ভোরে নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের 'সি' ব্লকের পাঁচ ট্যাংকির মোড় এলাকায় অভিযানের যান। ডাকাতদল এপিবিএনের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে রোহিঙ্গা ডাকাত মোহাম্মদ সাদ্দাম ও আব্দু সালামকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে দুটি এলজি, দুটি গুলি ও গুলির তিনটি খালি খোসা উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনকে কক্সবাজারের আদালতে পাঠানো হবে। | 6 |
শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর পরিকল্পনা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ইঙ্গিত করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'ওই ঘটনার (কুমিল্লার) পরিকল্পনা হয়েছে ওই লন্ডনে বসে। লন্ডনে বসে পরিকল্পনা করে দীর্ঘ এক মাস ধরে। বিএনপি প্রায় এক মাস ধরে বৈঠক করেছে। প্রকাশ্যে বৈঠক করে, আর গোপনে ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রেরই অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে দুর্গাপূজার সময় পূজামণ্ডপে হামলা পরিচালনা করা, আমাদের পবিত্র কোরআন শরিফকে পূজামণ্ডপে রেখে আসা।'আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, 'যাঁরা এই কাজ করেছে, তাঁরা আসলে প্রকৃত মুসলমান নয়। যাঁরা প্ররোচনা দিয়েছে, তাঁরাও প্রকৃত মুসলমান নয়। আমাদের দলের নেতারা সারা দেশে সতর্ক ছিলেন। এখনো সতর্ক দৃষ্টি রাখছেন। ষড়যন্ত্রকারীরা বসে থাকবে না। নানা ষড়যন্ত্র করবে। সুতরাং, এবার আমাদের সতর্ক থাকতে হবে।'সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে সম্পৃক্ত সবাইকে খুঁজে বের করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, 'ষড়যন্ত্রকারীর সবকিছুতে ব্যর্থ হয়ে এবার দুর্গাপূজায় হনুমানের মূর্তির কাছে কোরআন শরিফ রেখে আসে। কারা রেখেছে? যে রেখেছে, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সে তো রাখেনি আসলে। সে কারও ফরমায়েশে সেখানে রেখে এসেছে। কারা এর পেছনে আছে, সেটি খুব সহসা বের হবে। খুবই স্পষ্ট যে, কারা এগুলো ঘটিয়েছে। সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি কারা করে এই দেশে? সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে বিএনপি-জামায়াত, ধর্মান্ধ-উগ্রবাদীরা। বাংলাদেশের কোনো সম্প্রদায়ের লোক অপরের ধর্মগ্রন্থ অবমাননা করার মানসিকতা পোষণ করে না।'মন্ত্রী বলেন, 'যাঁরা এটি করেছে এবং তাঁকে যাঁরা প্ররোচনা দিয়েছে, তাঁরা আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করেছে। একই সঙ্গে হিন্দু ধর্মকেও অবমাননা করেছে। এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। তাঁদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। এই যুবককে কারা প্ররোচনা করেছে, কারা অর্থ দিয়েছে, কারা পালিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম হয়ে কক্সবাজার পাঠিয়েছে-সবকিছুই বের হবে। সরকার এই ঘটনার পর ১০২টি মামলা করেছে, সাত শ জনের মতো দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে। কঠোর হস্তে সরকার এটি দমন করেছে। সরকারের এই ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।'মন্ত্রী বলেন, 'মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য শুনলে মনে হয়, ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। শুরু থেকেই বলছে, ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না। কাজটা ওনারা করে তারপর টেলিভিশনের সামনে গিয়ে বড় বড় কথা বলছেন।'সাম্প্রদায়িক সহিংসতায় রংপুরের এক ছাত্রলীগ নেতার জড়িত থাকার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'রংপুরের ঘটনায় যে ছাত্রলীগ কর্মীর কথা বলা হচ্ছে, রংপুর মহানগর ছাত্রলীগ এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সেটি হচ্ছে-এই ছেলেটা রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগের কমিটির সহসভাপতি হিসেবে একসময় তাঁর নাম রাখা হয়েছিল। পরে দেখা গেল, সে এই কলেজেরই ছাত্র নয়। তখন তাঁকে বের করে দেওয়া হয়। সেটি এই ঘটনার বহু আগে। নানা অপকর্মের কারণে তাঁকে ছাত্রলীগ থেকে বের করে দেওয়া হয়েছে অনেক আগেই। সে একজন অনুপ্রবেশকারী ছিল। যাঁকে আগেই বের করে দেওয়া হয়েছে, তাঁর দায় তো ছাত্রলীগের ওপরে দেওয়া যায় না। ছাত্রলীগের বিরুদ্ধে সব সময় একটা বিরূপ প্রচারণা চালানো হয়। দুরবিন দিয়ে খোঁজা হয় যে, এখানে কোনো কিছুর গন্ধ পাওয়া যায় কি না। এটাও দুরবিন দিয়ে খুঁজে একটা গন্ধ পাওয়ার চেষ্টার মতো ঘটনা। তাঁকে কোনোভাবেই ছাত্রলীগ বলার সুযোগ নেই।'এর আগে মন্ত্রী বাংলাদেশ টেলিভিশনের রাজশাহী উপকেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, 'রাজশাহী টেলিভিশন কেন্দ্র আমরা চালু করার পরিকল্পনা নিয়েছি। এটি যত দ্রুত সম্ভব। এটি হয়তো এ বছর সময় অবশ্যই লাগবে। আগামী নির্বাচনের আগে রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালু করতে পারব বলে আমরা আশা করি।' | 6 |
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে তদন্ত করে ২৫ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬১ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এ জন্য আজ বৃহস্পতিবার ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা। ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক মুনাওয়ার মুরসালীনের নেতৃত্বে একটি দল ইন্স্যুরেন্স কোম্পানির ২০১৩ সালের জানুয়ারি হতে ২০১৭ সালেল ডিসেম্বর পর্যন্ত তদন্ত করে। ভ্যাট গোয়েন্দার দল তদন্তের স্বার্থে দলিলাদি দাখিলের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তলব করে।এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান কর্তৃক দাখিল বার্ষিক সি.এ. রিপোর্ট, দাখিলপত্র (মূসক-১৯) এবং বিভিন্ন সময়ে প্রতিষ্ঠান কর্তৃক জমা ট্রেজারি চালানের কপি ও অন্যান্য দলিলাদি হতে প্রাপ্ত তথ্য-উপাত্তের আড়াআড়ি যাচাই করে প্রতিবেদন প্রস্তুত করা হয়। তদন্ত অনুসারে নিরীক্ষা মেয়াদে সি.এ. ফার্মের রিপোর্ট মোতাবেক উৎসে ভ্যাট ৬,৩৪,০৭,৮০৩ টাকা পরিশোধ করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির প্রদেয় ভ্যাট এর পরিমাণ ছিল ৯,২২,৩৭,২৫২ টাকা। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির অপরিশোধিত ভ্যাট বাবদ ২,৯৫,০৮,৫৮৯ টাকার ফাঁকি উদঘাটিত হয়। উৎসে কর্তনের ওপর প্রযোজ্য এই ফাঁকি ভ্যাটের ওপর ভ্যাট আইন অনুসারে মাসভিত্তিক ২% হারে ৩,৪৪,৮৯,৬৯৭ টাকা সুদ টাকা আদায়যোগ্য হবে। অন্যদিকে, তদন্ত মেয়াদে প্রতিষ্ঠানটির স্থান ও স্থাপনার ভাড়ার বিপরীতে ৩,১৮,১৮,৬৯১ টাকা পরিশোধ করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির প্রদেয় ভ্যাটের পরিমাণ ছিল ৩,১৭,৫১,৫০৬ টাকা। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির অপরিশোধিত ভ্যাট বাবদ ১২,৪৯,৭১৯ টাকার ফাঁকি উদঘাটন করা হয়। এই ফাঁকির উপরও ভ্যাট আইন অনুসারে মাসভিত্তিক ২% হারে ১২,০৯,২৫০ টাকা সুদ টাকা প্রযোজ্য হবে। বর্ণিত তদন্ত মেয়াদে প্রতিষ্ঠানটি সর্বমোট অপরিশোধিত ভ্যাটের পরিমাণ ১১,৭৬,৩৪,২৬২ টাকা এবং সুদ বাবদ ১৩,৫৮,১০,৭৯৯ টাকাসহ সর্বমোট ২৫,৩৪,৪৫,০৬১ টাকা রাজস্ব পরিহারের তথ্য উদঘাটিত হয়। তদন্তে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকারের ভ্যাট ফাঁকির উদ্দেশ্যে নানা ধরনের জালিয়াতি ও মিথ্যার আশ্রয় নিয়েছে, যা ভ্যাট আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। তদন্তে উদ্ঘাটিত পরিহারকৃত ভ্যাট আদায়ের আইনানুগ পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রতিবেদনটি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তরে পাঠানো হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট মূসক সার্কেল, বিভাগীয় দফতর, কমিশনারেটকে প্রতিষ্ঠানের ওপর নিয়মিত নজরদারির জন্যও সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, মেসার্স ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানটি গুলশান -২ এ ডেল্টা লাইফ টাওয়ারে অবস্থিত। এর মূসক নিবন্ধন নং: ০০১৩২৩১০৩-০১০১। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 0 |
আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠিও পাঠিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বৃহস্পতিবার (৮ জুলাই) এ তথ্য জানান। শেখ হাসিনাকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, 'আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে।' চিঠিতে তিনি আরও লেখেন, 'ঐ আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।' গত রবিবার (৪ জুলাই) উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২৬০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ওই উপহার ভারতে পৌঁছে। কূটনৈতিক সূত্র বলছে, নোম্যান্সল্যান্ডে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের এটি গ্রহণ করেন। দ্রুততম সময়ের মধ্যে উপহারগুলো কলকাতা এবং দিল্লিস্থ বাংলাদেশ মিশনের যৌথ ব্যবস্থাপনায় ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছানো হয়। বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের আরও ৪টি রাজ্য আসাম, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালায়ের মুখ্যমন্ত্রীদের জন্য আলাদাভাবে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী। উপহার হিসেবে আম পাঠানোর জন্য মঙ্গলবার (৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর আগে সোমবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৪ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, 'আম' কূটনীতি শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের 'আম কূটনীতি'র মধ্যে ভারত, চীন, মালদ্বীপ, নেপাল, ভুটান, জাপান, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ রয়েছে। কিছু দেশে উপহার হিসাবে আম পাঠানো হচ্ছে। আর কিছু দেশে পাঠানো হচ্ছে আমের বাজার ধরার জন্য। এর ফলে আম কূটনীতি বাংলাদেশের অর্থনীতিতে সুফল বয়ে আনবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্র মমতা বন্দোপাধ্যায়কে ২ হাজার ৬০০ কেজি হাড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতে আম পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের কূটনীতিতে আরেকটু 'হাওয়া' লাগল। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভোরের কাগজকে বলেন, শুধু ভারত নয়, আমাদের প্রতিবেশি সব দেশসহ চায়না, আরব আমিরাত, জাপানসহ বিভিন্ন দেশে আম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এটাকে কি 'আম কূটনীতি' বলছেন- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হ্যাঁ তা বলতে পারেন। এবার এমনিতেই আমের ফলন বেশি। কিন্ত লকডাউনের কারণে ক্রেতা কম। এরকম পরিস্থিতিতে সরকার আম কিনে বিভিন্ন দেশে পাঠাচ্ছে। আরব আমিরাতে আম পাঠানোর কারণ জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারত ও পাকিস্তান থেকে আম কিনে। আমাদের দেশেও যে ভালো আম উৎপাদন হয় তারা তা মানতে চায় না। এজন্য এবার উপহার পাঠানো হয়েছে। | 6 |
ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারকে অব্যাহতি দেওয়ার একদিন পরেই সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপিকে জাতীয় সম্মেলন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন। দলীয় সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়ে যান। পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধানমন্ত্রীর এই নির্দেশ পংকজ দেনবাথকে জানিয়ে দেন। এমন তথ্যের সত্যতা স্বীকার করে পংকজ দেবনাথ রাতে সমকালকে বলেছেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আ ফ ম বাহউদ্দিন নাছিম ভাই টেলিফোনে তাকে সম্মেলন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ জানিয়েছেন। তিনি বলেন, 'নেত্রী (শেখ হাসিনা) আমাদের অভিভাবক। তাই তার নির্দেশ আমাদের জন্য শিরোধার্য।' এর আগে বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহিত দেওয়া হয়। ওইদিন দলীয় ফোরামের এক সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানান। ১৯৯৪ সালের ২৭ জুলাই প্রতিষ্ঠিত আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন হয়েছে দু'বার। ২০০৩ সালের ২৭ জুলাই অনুষ্ঠিত সংগঠনের প্রথম সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম সভাপতি ও পংকজ দেবনাথ সাধারণ সম্পাদক হন। আওয়ামী লীগের ২০০৯ সালের জাতীয় সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলে স্বেচ্ছাসেবক লীগের তৎকালীন সহ-সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার প্রথমে ভারপ্রাপ্ত সভাপতি এবং পরে সভাপতি মনোনীত হন। প্রথম সম্মেলনের প্রায় নয় বছর পর ২০১২ সালের ১১ জুলাই অনুষ্ঠিত হয় দ্বিতীয় জাতীয় সম্মেলন, যেখানে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার এবং সাধারণ সম্পাদক হিসেবে পংকজ দেবনাথ এমপিকে দায়িত্ব দেওয়া হয়। সংগঠনটির তৃতীয় জাতীয় সম্মেলন আগামী ১৬ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা রয়েছে। পংকজ দেবনাথ ২০১৪ সালের নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছেন। | 9 |
ক্রাচে ভর দিয়ে ব্যাডমিন্টন খেলছিলেন মতিউর রহমান। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছেন রাজশাহীর এ যুবক। দুর্ঘটনার পর অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয়েছে ডান পা। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন যিনি এক সময়, সেই মতিউর দুর্ভাগ্যের শিকার হয়ে হারিয়ে ফেলেছিলেন জীবনের প্রতি আগ্রহ। সারাক্ষণ কাঁদতেন। হতাশা আর বিষণ্নতা কুরে কুরে খাচ্ছিল তাঁকে। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এক কর্মকর্তা তাঁকে যেন দিলেন নতুন পথের দিশা। তাঁর পরামর্শেই ব্যাডমিন্টন খেলা শুরু করলেন তিনি। মতিউরের মতো শারীরিকভাবে অসমর্থ এমন অনেক খেলোয়াড় গতকাল জড়ো হয়েছিলেন পল্টনের শহীদ তাজউদ্দিন উডেনফ্লোর জিমনেসিয়ামে। কোনো না কোনো দুর্ভাগ্যের শিকার হয়ে কেউ পা হারিয়েছেন, কেউবা হাত। হুইলচেয়ারে জীবন কাটে তাঁদের। শরীরের প্রতিবন্ধকতা জয় করে তাঁরা সবাই এসেছিলেন জীবনের জয়গান গাইতে। ব্যাডমিন্টন কোর্টে খুঁজে নিয়েছেন জীবনের আনন্দ, জীবনযাপনের প্রেরণা। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ যেন আনন্দ-উচ্ছলতার মঞ্চ হয়ে উঠেছিল তাঁদের জন্য। এতে অংশ নেন শারীরিকভাবে অসমর্থ ৬২ জন শাটলার। ঢাকার অদূরে চিটাগাং রোড থেকে এসেছিলেন একই পরিবারের তিনজন। বাবা আবদুল আওয়াল, ছেলে ইয়ামিন ও মেয়ের জামাই আশরাফ আলী। জন্মগতভাবে খর্বাকৃতি তাঁদের। ব্যাডমিন্টনের টানে ছুটে এসেছেন তিনজনই। ৫০ বছর বয়সী আওয়াল উচ্ছ্বসিত, 'আমাদের পরিবার খেলাধুলা পছন্দ করে। আমার স্ত্রীও এসেছে। বছরে দু-একটি দিন এ রকম আনন্দে কাটালে ভালো লাগে।' আওয়ালের ২০ বছর বয়সী ছেলে ইয়ামিন বলছিলেন, 'বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করি। এরই ফাঁকে ব্যাডমিন্টন খেলি। আমি এখানে আসি মাঝেমধ্যে। পরিবারের সবাই একসঙ্গে খেলতে এসেছি, এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে।' এবারের প্রতিযোগিতায় ৬২ জনের মধ্যে মাত্র তিনজন নারী শাটলার। এই তিনজনই এসেছেন বাগেরহাটের ফকিরহাট থেকে। নবম শ্রেণির ছাত্রী অর্পা মজুমদার ঢাকায় ব্যাডমিন্টন খেলতে পেরেই খুশি, 'ঢাকায় ইনডোরে খেলতে পেরে খুব ভালো লাগছে।' জাহিদুল ইসলাম ফকিরহাট থেকে ১১ জন শাটলার নিয়ে ঢাকায় এসেছেন। খেলাপাগল জাহিদুল ইসলাম নিজের পুকুর ভরাট করে ইনডোর বানিয়েছেন, 'পুকুরে মাছ চাষ করলে নিজে হয়তো কিছু টাকা পেতাম। কিন্তু স্বপ্নের মৃত্যু ঘটত। তাই বড় ভাই শহীদুল ইসলাম আমার ইচ্ছাকে সম্মান জানিয়ে সমর্থন করেছেন ইনডোর বানাতে সাহায্য করে। সেখানেই আমি খেলা শেখাই ওদের।' ময়মনসিংহের যুবক শহীদুল ইসলাম ২০০০ সালে গাছ থেকে পড়ে গিয়েছিলেন। মেরুদণ্ডে আঘাত পেয়ে এখন আর দাঁড়াতে পারেন না। ঢাকা সিআরপি ও কলকাতায় চিকিৎসা করানোর পর এখন হুইলচেয়ারে চলাফেরা করেন। গত কয়েক বছর নিয়মিত শারীরিকভাবে অসমর্থদের নিয়ে আয়োজিত ব্যাডমিন্টন, ক্রিকেট ও ক্যারমে অংশ নেন তিনি। খেলার মধ্যে জীবনের সব হতাশা ভুলতে চান শহীদুল, 'খেলার মধ্যেই এখন যত আনন্দ পাই। আমরা প্রতিবন্ধী, অনেকে আমাদের সমাজের বোঝা মনে করে। কিন্তু আমরাও দেশকে কিছু দিতে চাই।' মতিউর বলছিলেন, 'দুর্ঘটনার পর সুস্থ হলেও বাসা থেকে বের হতাম না। কান্নাকাটি করতাম। নাহিয়ান (নূর নাহিয়ান, হুইলচেয়ার ফাউন্ডেশনের সভাপতি) ভাইয়ের মাধ্যমে প্রতিবন্ধীদের খেলায় এখন নিয়মিত অংশ নিচ্ছি। জীবন নিয়ে এখন কোনো হতাশা নয়, খেলার কোর্টে আনন্দ খুঁজে নিতে চাই সব সময়। খেলাধুলার মাধ্যমে হাসতে চাই। জীবন থেকে বিষণ্নতা দূর করতে চাই।' বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টসের প্রতিষ্ঠাতা সভাপতি নূর নাহিয়ান বলছিলেন, 'আমরা এই ছেলেদের ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলায় সম্পৃক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্টেও ওরা অংশ নেবে।' প্রথমবার প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছিল ২০১৯ সালে। সেবার মাত্র ৩৫ জন শাটলার এসেছিলেন ঢাকায়। কিন্তু এবার আগ্রহ বেড়েছে অনেকের মধ্যে। বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টন কমিটির সভাপতি ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ এই আয়োজনে খুশি, 'আমি সারা দেশে ঘুরে এই প্রতিবন্ধীদের ব্যাডমিন্টন খেলতে উৎসাহ দিচ্ছি। এবার প্রচুর সাড়া পেয়েছি। ভবিষ্যতে এরা প্যারালিম্পিক, প্যারা এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলবে, এটাই আমার চাওয়া। প্যারা ব্যাডমিন্টনে ছয়টি ক্যাটাগরি। এর মধ্যে তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশের ভালো কিছু করা সম্ভব।' শরীরের অসমর্থতাকে জয় পেরিয়ে এই শাটলাররা দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ঢাকায়। হতাশাকে পেছনে ফেলে ব্যাডমিন্টন কোর্টে তাঁরা গেয়ে চলেছেন জীবনের জয়গান। | 12 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ২১ দশমিক ৭৫ শতাংশ। এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৩ হাজার ৩৪৭ জন। বিপরীতে পাস করেছেন ৫ হাজার ৭৯ জন।আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (://....) গিয়ে ফলাফল দেখতে পারবেন অথবা রবি, এয়ারটেল, টেলিটক বা বাংলালিংক নম্বর থেকে < > টাইপ করে ১৬৩২১ এসএমএস করে ফলাফল জানতে পারবেন।সর্বোচ্চ ১০৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নটের ডেম কলেজের শিক্ষার্থী আরাফাত সামির আবির, ১০২ দশমিক ৭৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, ১০১ দশমিক ২৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী কাজী হাসনা হেনা।পাস করা শিক্ষার্থীরা ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে বিষয় পছন্দের আবেদন করতে পরবেন। কোটায় আবেদনকরীরা ২৪ থেকে ৩০ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। এ ছাড়া ফলাফল নিরীক্ষণের ক্ষেত্রে ১ হাজার টাকা জমা দিয়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করতে হবে। | 1 |
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী সমাবেশে সাংসদ নজরুল ইসলামের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ লাইনস মাঠে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত শুক্রবার বিকেলে নগরের ২ নম্বর রেলগেট এলাকায় নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে সাংসদ নজরুল ইসলামকে মঞ্চে দেখা গেছে। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং ভোট চান। এক প্রশ্নের জবাবে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, 'আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং আমাদের ম্যাজিস্ট্রেটরাও তা দেখছেন। ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। এটা এড়িয়ে যাওয়ার কিছু নেই। তাঁরা যে সভা করেছেন, মঞ্চে কারা কারা ছিলেন; তা ম্যাজিস্ট্রেটরা প্রতিবেদন দিলে আমরা ব্যবস্থা নেব। বিষয়টি আমরা শুনেছি। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাঁরা আছেন, তাঁরা বিষয়টা দেখছেন।' এর আগে ১০ জানুয়ারি আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান সংবাদ সম্মেলন করে দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রচারণায় নামার ঘোষণা দিলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ওই সংবাদ সম্মেলনের দুই দিন পর ১২ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, শামীম ওসমানের আচরণ আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তবে তাঁকে নোটিশ বা শাস্তির আওতায় আনতে হবে এমন আচরণবিধি লঙ্ঘন করেননি তিনি। আগামীকাল রোববার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মেয়র পদে সাত প্রার্থী, কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন এবং সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোটকেন্দ্রে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। | 6 |
লকডাউন সফল করতে যশোরে সেনা, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টহল শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে যশোর জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে এই টহল শুরু হয়। টহল শুরুর আগে যশোর সেনানিবাসের ৯ বেঙ্গল ল্যান্সারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর আলম সাংবাদিকদের বলেন, প্রশাসনকে সহায়তা করতে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি'র নির্দেশনায় তারা এই টহলে যুক্ত হয়েছেন। গতকাল রাত থেকেই যশোরে থেমে থেকে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। যে কারণে এমনিতেই শহরে মানুষের চলাচল একেবারেই কম। বৃহস্পতিবার সকাল ৯টায় যৌথ টহল শুরু করার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়। বৃষ্টি কিছুটা কমলে বেলা ১১টার দিকে যৌথ টহল দল শহরের রাস্তাগুলো প্রদক্ষিণ শুরু করে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.