text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
তিন বছর প্রেম করেছিলেন। কিন্তু সাত মাসও টেকেনি সেই সংসার। হতাশায় আত্মহননের সিদ্ধান্ত নেন নাটোর সদরের এক তরুণ ব্যবসায়ী। গত শনিবার ফেসবুক লাইভে হাজির হন হাতে বিষের বোতল নিয়ে। বিষয়টি সিআইডির সদর দপ্তরে তাৎক্ষণিক বার্তা দিয়ে জানানো হয় ফেসবুকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয় সিঙ্গাপুর থেকে। ওই বার্তা পাওয়ার ১৫ মিনিটের মধ্যে ওই তরুণের বাড়িতে গিয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে চিকিৎসার পর তরুণটি এখন সুস্থ। তাঁর মানসিক সুস্থতার দিকেও খেয়াল রাখা হচ্ছে।সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানিয়েছে, গত সাত দিনে ফেসবুকের কাছ থেকে পাওয়া ১৩টি তথ্যের ভিত্তিতে ৮ নারী-পুরুষকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করেছে তারা। যাদের বেশির ভাগের বয়স ১২ থেকে ৩২ বছর। উদ্ধারের পর তাদের মানসিক সুস্থতার জন্যও চিকিৎসা দেওয়া হচ্ছে।স্বাস্থ্যের নথি চুরিতে দুজনের হস্তক্ষেপ ছিল: সিআইডিএ প্রসঙ্গে সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, আত্মহত্যা প্রতিরোধে ফেসবুকের সঙ্গে কাজ শুরু করেছে সিআইডি। লাইভে এসে কেউ আত্মহত্যার করার কথা বললে বা এমন ঘটনা ঘটাতে পারে বলে মনে হলে ফেসবুক সঙ্গে সঙ্গে সিআইডিকে জানাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে সিআইডির সাইবার ইউনিট।পুলিশ সদর দপ্তরের হিসাব বলছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পুলিশের খাতায় আত্মহত্যার তথ্য রয়েছে ৯১ হাজার ৭৬১ জনের। এর মধ্যে ২০২১ সালেই ১০ হাজার ৯৬৩টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।'থানার ওসিরা তাঁকে 'স্যার' বলতে মুখে ফেনা তুলতেন'২ ফেব্রুয়ারি ফেসবুক লাইভে এসে নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খান। গুলি করার আগে ফেসবুক লাইভে প্রায় ১৭ মিনিট ধরে নিজের নানা হতাশার কথা বর্ণনা করেন তিনি এবং বেঁচে থাকতে চান না বলে জানান।সিআইডির পদস্থ কর্মকর্তারা জানান, মহসিনের আত্মহত্যার পর বিষয়টি তাঁদের গভীরভাবে নাড়া দিয়েছে। যে ১৭ মিনিট ধরে তিনি লাইভ করেছেন, সে সময়ের মধ্যে কোনো বার্তা পেলে হয়তো তাকে বাঁচানো যেত। বিষয়টি নিয়ে সিআইডির পক্ষ থেকে ফেসবুককে একটি মেইল পাঠিয়ে জানতে চাওয়া হয়, এমন ঘটনা তারা আগেভাগে পুলিশকে জানাতে পারত কি না।জেব্রার মৃত্যুর কারণ অনুসন্ধানে সিআইডির উচ্চ ক্ষমতাসম্পন্ন টিম সাফারি পার্কেএই মেইলের জবাবে ফেসবুক লাইভ মনিটরিং টিম কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও বুঝতে পারেনি মহসিন এভাবে আত্মহত্যা করে বসবেন। এরপর থেকে এমন কোনো লাইভ পেলে পুলিশকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক।সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করে লাইভে এসে কেউ আত্মহননের চেষ্টা করলে, এই ধরনের শব্দ বললে, আচরণে প্রকাশ করলে সাইবার পুলিশের দুই কর্মকর্তা ও হেল্প ডেস্কে মেইল ও ফোন দেবে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষ। তারা যথেষ্ট তথ্য দেবে, সে তথ্য দিয়ে যত দ্রুত সম্ভব ভুক্তভোগীকে শনাক্ত ও উদ্ধার করা যাবে।প্রতারকদের তথ্য দিতেন বিকাশ কর্মকর্তা নিজেইতবে মনোরোগ বিশেষজ্ঞ ডা. সানজিদা শাহরিয়াহ বলেন, আত্মহননের সময় উদ্ধার করার চেয়ে আত্মহত্যাবিরোধী সচেতনতা বাড়ানো বেশি জরুরি। ছোটবেলা থেকেই বাচ্চাদের শেখাতে হবে জীবনে উত্থান-পতন আসবেই। তবুও জীবনকে চালিয়ে নিতে হবে।গতকাল সিআইডি সদর দপ্তরে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে সিআইডির পদস্থ কর্মকর্তারা বৈঠক করেছেন। সেখানে আত্মহননের পথ থেকে উদ্ধার করা ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য নিয়ে একে অন্যের সঙ্গে কাজ করবেন বলে আলোচনা হয়েছে। | 6 |
চীর বিদায় নিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম। বাংলাদেশের রাজনীতি থেকে খসে পড়ল আরও একটি উজ্জল নক্ষত্র। বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন তিনি। পালন করেছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন। মৃত্যুর দিন পর্যন্তও তিনি ছিলেন একজন সংসদ সদস্য। মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণায় উঠে আসে কি দুর্বিষহ জীবন পার করে রাজনীতি করেছেন। রাজনীতির মধ্যেই যেন বাবাকে খুঁজে পেয়েছেন সদ্য প্রয়াত এই নেতা। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর পুত্র সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিম তার বাবার স্মৃতিচারণায় বলেছিলেন, 'শেষবারের মতো বাবার লাশও দেখতে পারিনি, আমার সৌভাগ্য- বাবা এম মনসুর আলীসহ পাবনার অনেক নেতাকর্মীর সঙ্গে আমরা পিতা-পুত্র একসাথে গ্রেফতার হয়েছিলাম।' ১৯৬৬ সালে পাবনা এডওয়ার্ড কলেজে এইচএসসির ছাত্র ছিলেন তিনি। সেসময় ওই অঞ্চলে একটি তীব্র আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন নাসিম।। বাবা এম মনসুর আলীসহ পাবনার অনেক নেতাকর্মীর সঙ্গে নাসিমও গ্রেফতার হয়েছিলেন। পিতা-পুত্র কারাবরণ করেছেলেন একসাথে। প্রায় এক বছর জেল থেকে বের হলেও বাবাকে রেখে একাই বের হতে হয়েছিল তাকে। কারণ, বাবা ক্যাপ্টেন মনসুর আলী আরও এক বছর জেলেই কাটান। নাসিম বলেছেন, 'বাবার সঙ্গে জেলখানার সেই স্মৃতি আজও আমার হৃদয়ে অমলীন।' বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশনা মেনেই মুজিবনগর সরকার গঠন করেছিলেন শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতা। দুঃসাহসিক ও গৌরবময় সেই দিন গুলোতে পিতা এম মনসুর আলী কী দৃঢ় সংকল্প নিয়ে মুক্তিযুদ্ধের বিজয় ছিনিয়ে আনতে এবং জীবিত বঙ্গবন্ধুকে মুক্ত করতে অন্য তিন জাতীয় নেতার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন এবং কাজ করে গেছেন, তা সঙ্গে থেকেই দেখেছেন নাসিম। | 6 |
হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই ও চুনারুঘাট উপজেলার ওপর দিয়ে প্রবাহিত সুতাং নদী ও নদীর সঙ্গে সংযুক্ত শৈলজুড়া খাল রক্ষায় সংশ্লিষ্টদের ব্যর্থতাকে কেন সংবিধানবিরোধী, বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।গত রোববার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দায়েরকৃত এক জনস্বার্থমূলক মামলার প্রাথমিক শুনানিতে এ রুল জারি করেন।এ সময় সুতাং নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ ও অননুমোদিত কার্যক্রমের ফলে পানি, বায়ু, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।মামলায় বিবাদী করা হয়েছে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়নে বোর্ডের মহাপরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পানিসম্পদ রক্ষণাবেক্ষণ শাখার নির্বাহী প্রকৌশলী, হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক, প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ডেনিম লিমিটেড, পাইওনিয়ার ডেনিম লিমিটেড, সিলভান এগ্রিকালচার লিমিটেড, স্টার পোরসেলিন লিমিটেড, হবিগঞ্জ এগ্রো লিমিটেড, হবিগঞ্জ টেক্সটাইল লিমিটেড, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেইজ অ্যাডভান্স এগ্রোরিফাইনারিস (মার) লিমিটেড, সায়হাম নিট কম্পোজিট লিমিটেড, সান বেসিক কেমিক্যাল লিমিটেড, গ্লোরী এগ্রো লিমিটেড ও রাসা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকদের।পরিবেশগত ছাড়পত্রের অনুসরণ না করা পর্যন্ত ছাড়পত্র স্থগিত রাখতে বলা হয়েছে। দুই মাস পরপর পানি পরীক্ষা ও তিন মাস পরপর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। | 6 |
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি যখন সরকারে যায় তখন তারা পাগল হয়ে যায়। সরকারে গেলেই তারা খুনের নেশায় মেতে ওঠে। রবিবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটি আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চায়। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার অপরাধে তারা জাতির জনকের সৈনিকদের হত্যা করতে চায়। তারা হত্যা করতে চায় বঙ্গবন্ধুর আদর্শকে, এর সাথে হত্যা করতে চায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে। বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি ১৯৭১ সালের পরাজিত শক্তিকে নিয়ে বাংলাদেশকে অফগানিস্তানের মত তালেবান রাষ্ট্র বানাতে চায়। এ কারনে তারা সব সময় দেশকে অস্থিশীল করার পায়তারা করে। তারা দেশে সব সময় ঝামেলা লাগানোর চেষ্টা করে। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্ব দিকে বিশ্বের দরবারে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা আজ বিশ্বের দরবারে সন্মানিত একজন রাষ্ট্র নায়ক। দেশের এ উন্নয়ন দেখে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী সংকিত হচ্ছে। তারা কোন ভাবে দেশের অগ্রযাত্রা মেনে নিতে পারছেনা। তাই তারা সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্ট করতে চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনলাইনে গুজব সৃষ্টি করছে। শহীদ শেখ রাসেলের কথা স্বরণ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জিয়া মোস্তাক গংরা নির্দয়ভাবে শহীদ শেখ রাসেলকে হত্যা করেছে। রাসেল তাদের অনুরোধ করেছে, বলেছিলো তাকে মায়ের কাছে নিয়ে যেতে। তারা মিথ্যা আশ্বাস দিয়ে এই ছোট শিশুটাকে হত্যা করে। তিনি আরও বলেন, শহীদ শেখ রাসেল বেঁচে থাকলে একজন পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ নেতা হতেন। তিনি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হয়ে দেশের নেতৃত্ব দিতেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড.মির্জা আবদুল জলিল, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ফরিদুনাহার লাইলী প্রমুখ। | 6 |
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে বিপুল অবদান রেখেছেন। দেশের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রসঙ্গত, শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে হাসান আবেদ। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন করা হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা জানান শেখ হাসিনা।২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন হয়। তিন বছরের কমিটির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর মাসেই। গত দুবারের মতো এবারও নির্ধারিত সময়েই সম্মেলন করতে চায় দলটি। তারই অংশ হিসেবে তৃণমূলের মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর সম্মেলন করছে তারা।প্রধানমন্ত্রী বলেন, 'নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আমরা সেটা ভুলে যাই না। প্রতিবার বাজেট ঘোষণার সময় সেই ইশতেহার হাতে নিয়ে কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু আমাদের সামনে করতে হবে সেগুলো বিবেচনা করে সেভাবেই বাজেট করি।''জয় বাংলা' মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও অর্জনের স্লোগান: প্রধানমন্ত্রীআওয়ামী লীগের সভাপতি বলেন, 'তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন করছি।আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।''৭৫-এর ১৫ আগস্টের পর বিশ্বে বাংলাদেশের অবস্থা দুঃখজনক ছিল। কারণ ক্ষমতা তো জনগণের হাতে ছিল না। ক্ষমতা চলে গিয়েছিল সেই মিলিটারি ডিকটেটরদের হাতে। উর্দি পরে ক্ষমতা দখল করত। যার ফলে দেশের উন্নয়ন না হয়ে তারা তাদের উন্নয়ন করেছে। ১৯/২০টা ক্যু হয় শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি ছিল, সেশনজট ছিল বলেন আওয়ামী লীগের সভাপতি। প্রধানমন্ত্রী বলেন, '৭১ বছর বয়স পর্যন্ত ড. ইউনূস বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থেকেছে, এ নিয়ে মামলা করে সে হেরে যায়। বিশ্বব্যাংক তার কথায় পদ্মা সেতুর ফান্ড বন্ধ করে দেয়, পরে আমরা নিজস্ব অর্থায়নে করি।'জাতীয়সম্পর্কিত খবর পড়ুন:মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরুর্যাবের প্রতি নিষেধাজ্ঞা তুলে নিতে দুটি নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্রকাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণার গেজেট চেয়ে নোটিশঅতিরিক্ত ডিআইজি হলেন ৪৩ পুলিশ সুপারধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান চালাবে ৮ বিশেষ টিম৪ থেকে ১০ জুন সারা দেশে বুস্টার ডোজ সপ্তাহখালি উপদেশ, উন্নয়নের এক পয়সাও দেয় না পশ্চিমারা: পররাষ্ট্রমন্ত্রীরাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষায় ভারতের বুদ্ধি চেয়েছে বাংলাদেশ | 6 |
গাজীপুরের শ্রীপুর উপজেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আনোয়ার হোসেনকে ফের গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার বাড়ি থেকে তাকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সবুজ মিয়া নামে শ্রীপুর পৌরসভার এক কর্মচারী গত ৩০ জুলাই আনোয়ারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। সবুজের অভিযোগ- ফেসবুকে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে। শ্রীপুর থানার এসআই নাজমুল হক জানান, ছাপিলাপাড়াএলাকার সুলতান উদ্দিনের ছেলে আনোয়ার মামলার পর থেকেই পলাতক ছিলেন। বুধবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাদী সবুজ বলেন, বেশ কিছুদিন ধরেই ফেসবুকে নানা অসত্য তথ্য দিয়ে তাকে ও তার পরিবারকে হেয় করে আসছিলেন আনোয়ার। উপায় না পেয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। এর আগে গত ১৭ মার্চ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরকরোনা চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তারবিরুদ্ধে একই আইনে মামলা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে প্রায় তিন মাস কারাবাসের পর জামিনে বেরিয়ে আসেন তিনি। | 6 |
আগামী বাজেটে জাতীয় পেনশন পদ্ধতির একটি রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের অর্থ বিতরণের অনলাইন কার্যক্রম কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশের ১৬ কোটি মানুষ যাতে জাতীয় পেনশন পদ্ধতির আওতাভুক্ত হয় সে ব্যবস্থা করা হবে। আগামী বাজেটে জাতীয় পেনশন পদ্ধতির একটি রূপরেখা ঘোষণা করা হবে, যার আওতায় থাকবে ১৬ কোটি মানুষ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, 'আমি আগেও বলেছি- আমরা চিন্তা করছি পেনশন সিস্টেম ফর দ্য হোল নেশন। আমি সেটার রূপরেখা আগামী বাজেটে অ্যানাউন্স করবো। এটা ইমিডিয়েটলি ইন্ট্রুডিউস হবে না, বাট উই শ্যাল অ্যানাউন্স দ্য আউটলাইন অব দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম। এটা নিয়ে কাজ হচ্ছে। এভরি পারসন ইন দ্য কান্ট্রি উইল বি বেনিফিটেড।' অর্থমন্ত্রী বলেন, 'ইট ইজ ইন কিপিং উইথ দ্য ফিলোসফি অব দ্য স্টেট, কারণ এখন ফিলোসফি হল- যত সিটিজেনস আছে সবাইকে একটা সুযোগ করে দিতে হবে। ইট ইজ ইউনিভার্সেল পেনশন, যেটা আমরা মোর অর লেস কমিটেড, ওভার পিরিয়ড অব টাইম- হয়তো সেটা হবে।' এখন দেশে ৬ লাখ ৯৭ হাজার ২১২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী পেনশন সুবিধা ভোগ করছেন জানিয়ে মুহিত বলেন, এখন থেকে পেনশনের টাকা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে চলে যাবে। আর সে তথ্য মোবাইল ফোনে চলে যাবে এসএমএসের মাধ্যমে। এখন থেকে আর কাউকে পেনশনের হিসাব করা, পেনশনের অর্থ উত্তোলন নিয়ে চিন্তা করতে হবে না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থ সচিব মুসলিম চৌধুরী, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদসহ অর্থ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। | 0 |
করোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি। এ থেকে সুরক্ষার জন্য স্যানিটাইজার ব্যবহার, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মানাসহ যতটা পারা যায় সতর্ক থাকা ভালো। যেহেতু আমরা অনেকই স্মার্টফোন ব্যবহার করি, তাই আপনার স্মার্টফোনে যেন করোনার জীবাণু লেগে থেকে আপনাকে আক্রান্ত না করতে পারে এ জন্য কিছু ব্যবস্থা নিতে পারেন। করোনা ভাইরাস থেকে আপনার মোবাইল রক্ষার জন্য নিয়মিত কিছু অভ্যাস করতে হবে। সামান্য মনোযোগ আর সচেতনতা এ ক্ষেত্রে আপনাকে দিতে পারে সুরক্ষা।করোনা থেকে রক্ষার জন্য আপনার স্মার্টফোন প্রতিদিনই পরিষ্কার করা ভালো। বিশেষজ্ঞরা এ বিষয়ে গুরুত্ব দিয়েছেন। এ জন্য বাজারে প্রচলিত অনুমোদিত স্যানিটাইজার যেটি দিয়ে আপনি হাত ধুয়ে থাকেন সেটি আপনার স্মার্টফোন রক্ষার জন্য ব্যবহার করতে পারেন।করোনা জীবাণু থেকে আপনার স্মার্টফোন রক্ষার জন্য আইসোপ্রপিল অ্যালকোহল ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে পানি ও আইসোপ্রপিল অ্যালকোহলের একটি মিশ্রণ তৈরি করে নিলে ভালো হয়। এরপর মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করুন এবং সেই কাপড় দিয়ে আপনার স্মার্টফোনটি মুছে ফেলুন। আইসোপ্রপিল অ্যালকোহল বাতাসে উড়ে চলে যায়। তাই আপনাকে এই কাজটি যতটা সম্ভব দ্রুত করতে হবে।করোনা জীবাণু থেকে আপনার স্মার্টফোন রক্ষার জন্য হালকা অতি বেগুনি রশ্মি ব্যবহার করা যেতে পারে। তবে এই প্রক্রিয়াটি হবে সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি।গবেষণা বলছে ফিচার অথবা স্মার্টফোন উভয় ধরনের ফোনের স্ক্রিনে করোনা ভাইরাস চার দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তাই সুরক্ষার জন্য আপনার ফোনের কভারটিও পরিষ্কার করে নেওয়াটা আপনার জন্য ভালো হবে। | 11 |
বছরের শুরুতে ভয়ংকর এক সময় কাটিয়েছেন বাবর আজম। দল নিয়ে নিউজিল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান অধিনায়ককে এই সময়টা মাঠে নিউজিল্যান্ডের পেসারদের সামলাতে হয়েছে। আর মাঠের বাইরে তাঁর আইনজীবী ব্যস্ত ছিলেন হামিজা মুখতারকে নিয়ে। গত ডিসেম্বরে যে বাবরের বিরুদ্ধে ভয়ংকর সব অভিযোগ নিয়ে হাজির হয়েছিলেন এই নারী। বাবর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁকে ধর্ষণ করেছেন, এমনকি গর্ভপাত করাতে বাধ্য করেছিলেন-অভিযোগের কমতি ছিল না কোনো। এসব অভিযোগ পরে মিথ্যা বলেই জানা গেছে। আদালতেই একের পর এক অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। পরে হামিজা নিজেও স্বীকার করেছেন, বিখ্যাত হওয়ার জন্য এ কাজ করেছিলেন। বিখ্যাত হওয়ার আশায় ছিলেন, বন্ধুরাও এ পরামর্শ নিয়ে হাজির হয়েছিল। তাই ফলাফলের কথা চিন্তা না করেই ভয়ংকর সব অভিযোগ করে বসেছিলেন। সব অভিযোগ তুলে নিতে বাধ্য হয়ে নিজের ভুলও স্বীকার করে নিয়েছিলেন। - ../ সেসব ঘটনা এখন অতীত। শুধু একটি অভিযোগ এখনো আদালতে তদন্তাধীন আছে। গুরুতর সব অভিযোগ থেকে মুক্তি মিলেছে। তবু নামের পাশে কালিমা তো লেগেছেই। কিন্তু বাবর আজমের দাবি, ওসব নিয়ে ভাবেন না বলেই খেলায় এর আঁচড় ফেলতে দেননি। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান। সে জন্য দলও ঘোষণা করা হয়ে গেছে। দল নিয়ে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে কথাও বলেছেন। দল নির্বাচনে যে অধিনায়ক হিসেবে প্রভাব রাখতে শুরু করেছেন বাবর, সেটাও আজ জানা গেছে। আর সেই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনেই উঠে এল সেই বিতর্কিত প্রসঙ্গ। বাবর সপাট কাভার ড্রাইভই যেন করলেন এ নিয়ে প্রশ্নের উত্তরে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং আদালতের এখতিয়ারাধীন। আমার আইনজীবী এটা সামলাচ্ছে। জীবনে আমরা অনেক বাধা-বিপত্তিরই সামনে পড়ি এবং আমি এতে অভ্যস্ত। এটা আমার ফর্ম বা ক্রিকেটে কোনো প্রভাব ফেলেনি। গত ডিসেম্বরে অবশ্য পরিস্থিতি ভিন্ন ছিল। লাহোরে সংবাদ সম্মেলন ডেকে হামিজা নামের ওই নারী অভিযোগ করেন, বাবর আজম তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন। গর্ভে সন্তান আসায় তাঁকে গর্ভপাতেও বাধ্য করেন পাকিস্তান অধিনায়ক। পরে তাঁকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। এমনকি বাবর বিখ্যাত হওয়ার আগে আর্থিকভাবে তিনি সাহায্য করে এত দূর এনেছিলেন বলে দাবি করেছিলেন হামিজা। নিজেকে বাবরের স্কুলের সহপাঠী পরিচয় দেওয়া নারী বলেছিলেন, আর্থিক দিক থেকেও তাঁর সঙ্গে অন্যায় করেছেন বাবর। আদালতে একের পর এক অভিযোগ খারিজ হয়ে যাওয়ায় গত জানুয়ারিতে যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিয়েছিলেন হামিজা মুখতার। এটাও জানিয়েছেন, পাকিস্তান অধিনায়কের সঙ্গে অতীতে তাঁর কোনো সম্পর্ক ছিল না। তবে তাঁর করা অন্য এক অভিযোগে গতকাল লাহোরের আদালত কেন্দ্রীয় তদন্ত সংস্থার সাইবার ক্রাইম বিভাগকে আজমের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন। এরপরই সাংবাদিকেরা এ ব্যাপারে প্রশ্ন রেখেছিলেন বাবরের কাছে। বাবরের জবাব থেকে পরিষ্কার, নতুন তদন্তেও নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারবেন বলে আশা তাঁর। | 12 |
তারাগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন ব্র্যান্ডের শক্তিবর্ধক পানীয়। হাটবাজারসহ প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ফার্মেসি, কসমেটিকস ও পানের দোকান, মুদিখানা, কনফেকশনারিতে এগুলো পাওয়া যাচ্ছে। উঠতি বয়সের কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা এ পানীয় পান করছেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ ধরনের পানীয় পান করে যুবকেরা উচ্ছৃঙ্খল হয়ে উঠছেন। স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা রাস্তাঘাটে তাঁদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। সেই সঙ্গে যুবকদের অন্যান্য অপরাধ প্রবণতা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এ জন্য অভিভাবকেরা আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার অনন্ত ২০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাগঞ্জের ছোটবড় ১৫টি হাটবাজারসহ গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা দোকানে বিভিন্ন পণ্যের পাশাপাশি অবাধে বিক্রি হচ্ছে শক্তিবর্ধক উত্তেজক পানীয়। যার মধ্যে আছে পাগলু-২, ম্যান পাওয়ার, ডাবল হর্স, থ্রি হর্স, জিনসিন, ভিগো-বি, হর্স ফিলিংস, হাই পাওয়ার, ফিলিংস, রয়েল টাইগার, টাচ, মাশরুম, জিন্টারসহ বিভিন্ন নামের পানীয়।স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পানীয় গ্রহণকারীরা ধীরে ধীরে প্রচলিত নেশার দিকে ধাবিত হন। এ ছাড়া যৌন উত্তেজক পদার্থ সিলডেনাফিল সাইট্রেট মেশানো এমন পানীয় পানে পুরুষত্ব নষ্ট হয়ে যায়। এতে কিডনি রোগসহ নানা ধরেন শারীরিক জটিলতাও সৃষ্টি হচ্ছে।শক্তিবর্ধক উত্তেজক পানীয় পানকারী এক যুবকের সঙ্গে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, প্রথমে যৌন উত্তেজনা আসে। পরে ধীরে ধীরে মাথাব্যথাসহ শরীর ঝিমঝিম করে আর শরীরে অস্থিরতা সৃষ্টি হয়।তারাগঞ্জ বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, তরুণ ও যুবকেরা এমন পানীয় শখ ও কৌতূহলী হয়ে পান করছেন। আর এসব পানীয়র বোতল প্রতিটি ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, 'সপ্তাহে দুই দিন কোম্পানির লোকজন দোকানে এসে এসব পানীয় দিয়ে যায়। শুধু ফার্মেসি কেন, হাটবাজারের মুদি, স্টেশনারি দোকানে এসব যৌন উত্তেজক পানীয় পাওয়া যায়। যদি কেউ চায় তাহলে আমরা তাঁকে দেই। না হলে বিক্রি করি না।'এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, 'নতুন যোগদান করেছি। বিষয়টি জানা ছিল না। এখন জানলাম। খুব শিগগিরই হাটবাজারগুলোতে অভিযান চালানো হবে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে ধর্মান্ধ গোষ্ঠীর চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজন। তারা বলেছেন, ওই গোষ্ঠী দেশের স্বাধীনতা ও অগ্রযাত্রার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে আধা পাকিস্তানে পরিণত করার নির্লজ্জ ষড়যন্ত্রে মেতে মেতে উঠেছে। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও ধর্মের নাম ব্যবহার করে এই অপশক্তি নিজেদের হীনস্বার্থ হাসিলে মরিয়া হয়ে উঠেছে। বুধবার এক বিবৃতিতে তারা আরও বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কেন্দ্র করে বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রধানদের আমন্ত্রণ জানানোর ঘটনা দেশের অগ্রযাত্রা, সম্প্রীতি ও গৌরবের বিষয়। দেশের কূটনৈতিক যোগাযোগ ও অগ্রযাত্রার সফলতায় এটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমাদের সংবিধানেও বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন ও শান্তিপূর্ণ সহ-অবস্থানের কথা নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়. দুঃখজনক সত্য হলো ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিরোধিতার নামে হেফাজতে ইসলামসহ কিছু সংগঠন দেশের বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালিয়ে যে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে তাতে প্রমাণিত হয় যে, নরেন্দ্র মোদির বিরোধিতা উপলক্ষ মাত্র। মূলত তারা চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা ও কিশোরগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় উপাসনালয়, সংগীত চর্চা কেন্দ্রে, সরকারের বিভিন্ন অফিস-আদালত, রাজনৈতিক দলের কার্যালয়, নেতৃবৃন্দের বাড়ি-ঘরে অগ্নি সংযোগ, লুটপাট ও আতঙ্ক তৈরি করে যে বর্বরতায় মেতে উঠেছে, তা মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বর্বর বাহিনীর বিভীষিকাময় দিনগুলোকে স্মরণ করিয়ে দেয়। বিবৃতিতে বলা হয়, এই জঘন্য ঘটনার পেছনে দেশবিরোধী দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে। দেশবিরোধী চক্রান্তকারী ও তাদের দোসরদের কঠোর হাতে দমন করতে হবে। বিবৃতিতে স্বাক্ষর করেন পঙ্কজ ভট্টাচার্য, অ্যাডভোকেট সুলতানা কামাল, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, খুশী কবির, রোকেয়া কবীর, ড. সৈয়দ আনোয়ার হোসেন, ড. নুর মোহাম্মদ তালুকদার, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ। | 6 |
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের দ্বন্দ্বে হাইকোর্টের রুলের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য সময় নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে আজ বিষয়টি আদালতের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খানের দায়ের করা রিটের বিষয়ে জারি করা রুলের ওপর শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। নিপুণের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চ সময় পিছিয়ে আজকের এ দিন ধার্য করেন। আদালতে ওইদিন নিপুণের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ন, আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের স্থগিতাদেশ এবং স্থিতাবস্থা বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়টি হাইকোর্টে রুল শুনানিসহ নিষ্পত্তির নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। | 2 |
লকডাউন বা বিধিনিষেধ কার্যকর করার প্রভাবে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা এক জায়গায় থেমে গেছে বলে মনে করছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিবিসিকে জানিয়েছেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে লকডাউন এবং সংক্রমণ পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য তুলে ধরেছে। তিনি বলেছেন, সরকারের পর্যালোচনায় পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, জুলাই মাসের শুরু থেকেই লকডাউন বা বিধিনিষেধের কারণে মৃত্যুর সংখ্যা গড়ে ২০০'র ঘরে এবং সংক্রমণ ১১ হাজারে আটকে গেছে। 'মৃত্যু এখন দুই শ' দেখছি, হয়তো মৃত্যু ছয় শ' বা আট শ' দেখতে হতো। যদি এটা (কঠোর বিধিনিষেধ) না করতাম আমরা। সংক্রমণ আমরা এখন দেখছি, ১১ হাজার। সেটা হয়তো আরো তিনগুণ বেড়ে যেতো,' বলেন প্রতিমন্ত্রী। ফরহাদ হোসেন উল্লেখ করেছেন, লকডাউন বা বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতো বলেই সরকার মনে করে। একইসাথে গ্রামে-গঞ্জে সংক্রমণ এখনো উর্ধ্বমুখী রয়েছে। সেই পরিস্থিতিও মন্ত্রিসভার আলোচনায় এসেছে। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, রাজধানী ঢাকার হাসপাতালগুলোতেই কোভিড রোগীর ৭৫ শতাংশই গ্রাম থেকে এসেছেন। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী চলমান বিধিনিষেধ ৫ আগস্ট পর্যন্ত কঠোরভাবে কার্যকর করার অবস্থানে অটল থাকার নির্দেশ দিয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, টিকা দেয়ার কার্যক্রম জোরদার করার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের আগ পর্যন্ত লকডাউন বা বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করার বিকল্প নেই বলে তারা মনে করেন। সেজন্য সংক্রমণের চেইন ভাঙার টার্গেট নিয়ে এখন ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ কার্যকর করার ক্ষেত্রে গার্মেন্টস বা কোনো শিল্প-কারখানা চালু না করার অবস্থানেই সরকার রয়েছে বলে ফরহাদ হোসেন জানিয়েছেন। সীমান্ত এলাকাগুলোতে সংক্রমণ বৃদ্ধির মুখে গত এপ্রিল মাসে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় লকডাউন দেয়া হয়েছিল। কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়লে পহেলা জুলাই থেকে দুই সপ্তাহের জন্য ঢাকাসহ সারাদেশকে বিধিনিষেধের আওতায় নেয়া হয়েছিল। ঈদের সময় সাত দিন বাদ দিয়ে আবার ২৩ জুলাই থেকে দুই সপ্তাহের লকডাউন বা 'কঠোর বিধিনিষেধ' এখন চলছে। এরপর বিধিনিষেধ অব্যাহত থাকবে নাকি শিথিল করা হবে- সেই প্রশ্নে সরকারের পক্ষ থেকে এখনই পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, আগামী সপ্তাহে আবারো পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সূত্র : বিবিসি | 6 |
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আবারও এক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা প্রশাসনিক ভবন ও কলা অনুষদের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এবার নির্যাতনের ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে। গত শুক্রবার রাতে নির্যাতনের শিকার হন সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর চন্দ্র দে। সাগরের সহপাঠীরা অভিযোগ করেন, চারুকলা বিভাগের শিক্ষার্থী সৌমিক জাহান তাঁকে মারধর ও নির্যাতন করেন। গতকাল শনিবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় সাগরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ঘটনাটি জানাজানি হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হলের ৩২৪ নম্বর কক্ষে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই চারজনসহ মোট আটজনের হলের আসন বাতিল করা হয়েছে। একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, সিনিয়র শিক্ষার্থীদের ঠিকমতো সম্মান করে না-এমন অভিযোগে সাগর চন্দ্র দেকে জোর করে গত শুক্রবার রাতে অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে নেওয়া হয়। তাঁকে একটি রোলিং চেয়ারে (ঘূর্ণমান চেয়ার) বসিয়ে বারবার ঝুঁকিপূর্ণভাবে দোল দেওয়া হতে থাকে। একপর্যায়ে সাগর চেয়ার থেকে পড়ে যান। এতে তাঁর একটি দাঁত ভেঙে যায়। নির্যাতন শেষে সৌমিক জাহান এ ঘটনা কাউকে না জানাতে হুমকি দেন। এ বিষয়ে জানতে সৌমিক জাহানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গতকাল সন্ধ্যায় আহত সাগরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের প্রতিবাদে আজ সকালে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিয়ে বিচারের দাবি করেন। বিক্ষোভকারীরা প্রশাসনিক ভবন ও কলা অনুষদের কক্ষে তালা ঝুলিয়ে দেন। বেলা দুইটা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানেই ছিলেন। এ ছাড়া সংগীত বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, সাগর চন্দ্র দে নামের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অগ্নিবীণা হলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর লিখিত অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনও তদন্ত শুরু করবে। | 6 |
করোনা ভাইরাসের আঘাত নিয়ে উদ্বিগ্ন দেশের দুই শিল্পপতি ও ব্যবসায়ীর। তাঁরা চান, এ নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হোক এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশেষ একটি বৈঠক করা হোক। আজ রাজধানীর একটি হোটেলে 'বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে' শীর্ষক আলোচনা সভায় দুই ব্যবসায়ী এসব কথা বলেন। বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার আয়োজিত এ বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি ছিলেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, 'করোনা ভাইরাস বিরাট সংকটের সৃষ্টি করেছে। আমরা যারা ব্যবসা করি, কাঁচামাল আমদানি করে আমাদের গুদামজাত করতে হয়। ওভেন পোশাকের ৮০ শতাংশ কাঁচামাল আসে চীন থেকে। এমন পরিস্থিতিতে কতটা রপ্তানি হবে, সেটাই এখন চিন্তার বিষয়।' মীর নাসির হোসেনের বড় প্রশ্ন, 'রপ্তানি যে করব,আমদানি করবে কে?' অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে ডিবিসির চেয়ারম্যান ও এজি এগ্রোর অন্যতম পরিচালক শহীদুল আহসানের চাওয়া, তিনি যেন করোনার প্রভাব থেকে বের হতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। তিনি বলেন, করোনার কারণে ব্যবসায়ের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধের পর্যায়ে চলে এসেছে। এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে। আলোচনা সভায় অন্য শিল্পপতি, ব্যবসায়ী এবং অর্থনীতিবিদেরা অংশ নিলেও করোনা ভাইরাস নিয়ে কোনো কথা বলেননি। অর্থমন্ত্রীও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। | 0 |
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শনিবার (৪ ডিসেম্বর) আর কিছুক্ষণ পর মাঠে নামাবে বাংলাদেশ। এদিন টস হোম অব ক্রিকেট মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। এর আগে পাকিস্তান ৮ উইকেটে প্রথম টেস্ট জিতেছে। তবে চট্টগ্রাম টেস্টে লড়াই করে হেরেছে মুমিনুল বাহিনী। গত শুক্রবার (২৬ নভেম্বর) প্রথম দিন ১১৪.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩০ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। আর নিজদের প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এর পর নিজদের দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করতে পারেননি মুমিনুল-শান্তরা। ফলে সফরকারী পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এই রানের জবাবে বেশ ঠান্ডা মেজাজে খেলেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ,শফিক। তাদের দুজনের চমৎকার ব্যাটিংয়ে ভর করে জয় তুলে নেয় পাকিস্তান। | 12 |
বাংলাদেশ ও ভারতের মধ্যকার মানুষে মানুষে সম্পর্ক আরও উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশ যুব প্রতিনিধিদলের সূচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আজ রোববার সন্ধ্যায় ঢাকার ভারতীয় হাইকমিশনে বাংলাদেশ যুব প্রতিনিধিদল ২০২২-এর সূচনা হয়। সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।ড. হাছান মাহমুদ ও হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশ যুব প্রতিনিধিদল ২০২২ এর পোর্টাল ও লোগো উদ্বোধন করেন। পোর্টালটি আজ রোববার থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত আবেদন গ্রহণের জন্য সক্রিয় থাকবে। সূচনা অনুষ্ঠানে বাংলাদেশ যুব প্রতিনিধিদলের প্রায় ১০০ জন সাবেক সদস্য এবং অন্যান্য ইয়ুথ আইকন উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠান আয়োজনে ও সাংস্কৃতিক অংশে বেশ কয়েকজন সাবেক সদস্য অংশ নেন।হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ। স্বাধীনতাযুদ্ধের সময়ে আমাদের ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল ভারত। ভারত আমাদের যেভাবে সাহায্য করেছে, তা রক্ত দিয়ে লেখা। আমাদের এ সম্পর্ক দুই দেশের প্রধানমন্ত্রীর কারণে অন্য উচ্চতায় গিয়েছে। কিন্তু মানুষে মানুষে যে সম্পর্ক সেটি আরও উন্নয়নের প্রয়োজন রয়েছে। আর মানুষে মানুষে সম্পর্ক উন্নয়নে যুব প্রতিনিধিদলের মতো উদ্যোগের স্বাগত জানান তিনি।এই আন্তর্জাতিক যুব বিনিময় কর্মসূচিটি ভারত ও বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত একটি যুব সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারকের অংশ। করোনা মহামারির কারণে গত দুই বছরে তরুণদের জন্য এ ধরনের কোনো বিনিময় কর্মসূচি আয়োজন সম্ভব হয়নি।তাই এটি একটি বিশেষ মুহূর্ত, কারণ এ বছর বাংলাদেশের সঙ্গে যুববিনিময় কর্মসূচি আবারও শুরু হচ্ছে। ভারতের অর্থনীতি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও ইতিহাসবিষয়ক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলিতে ভ্রমণের জন্য আয়োজিত এই সফরে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের ১০০ জন তরুণ প্রতিনিধিকে নির্বাচন করা হবে।সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে বৈচিত্র্যময় ও সেরা প্রতিভা নির্বাচন নিশ্চিত করার জন্য ভারতীয় হাইকমিশন কর্তৃক বাংলাদেশের আটটি বিভাগে একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। পূর্ববর্তী বাংলাদেশ যুব প্রতিনিধিদলের বিশিষ্ট সাবেক প্রতিনিধিরাও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে।আবেদন করতে ইচ্ছুক তরুণেরা ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের জীবনবৃত্তান্ত পূরণ করতে হবে এবং অত্যাবশ্যকীয় হিসেবে নির্মিত একটি ফেসবুক ভিডিওর লিংক শেয়ার করতে হবে। ফেসবুক ভিডিওটির দৈর্ঘ্য ১২০ সেকেন্ডের বেশি হওয়া যাবে না এবং এর মাধ্যমে আবেদনকারীরা তাদের পরিচিতির পাশাপাশি এই কর্মসূচিতে তারা কেন অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য তা তুলে ধরতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ফেসবুক পেজে। | 9 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "একটি সুপ্রশিক্ষিত ও শিক্ষিত পুলিশ বাহিনী গড়ে তুলতে চায় সরকার যারা জনগণের কল্যাণে কাজ করবে। আমাদের লক্ষ্য হলো 'জনগণের পুলিশ বাহিনী' গড়ে তোলা যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল।" রবিবার (১০ এপ্রিল) দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য "সার্ভিস ডেস্ক" উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। তার সরকারি বাসভবন গণভবন থেকে রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যোগ দেন তিনি।এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে গৃহহীনদের জন্য পুলিশ বাহিনীর তৈরি ৪০০টি বাড়ি হস্তান্তর করেন। তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার পুলিশকে একটি বিশেষায়িত জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা দিয়ে আসছে।" পুলিশ বাহিনীকে অত্যন্ত সততার সাথে কাজ করতে দেখতে চাই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশ সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে।" আরও পড়ুন প্রধানমন্ত্রী বলেন, "সরকার গঠনের পর আমরা তৃণমূল পর্যায় থেকে উন্নয়নে কাজ করছি।" তিনি আরও বলেন, "দেশের উন্নয়নের সুফল সবাইকে পেতে হবে। আমাদের সরকার সবসময় এটি মাথায় রেখে কাজ করে।" দেশের একজন ব্যক্তিও ভূমিহীন, গৃহহীন এবং ঠিকানাহীন থাকবে না এই দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। | 6 |
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় উপযুক্ত নানা পদক্ষেপ নিয়েছে। এর ফলে বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে এই রোগের সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই কম। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের ফলে বিশ্বমন্দা কাটিয়ে বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা পরিষদের সদস্য মাহাতাবুল হাসান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক, পাটলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল হক, মীরপুর ইউপির চেয়ারম্যান মাহবুবুল হক প্রমুখ। এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক উন্নয়ন সভায় যোগদান করেন। এতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান সভাপতিত্ব করেন। পরে মন্ত্রী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও গাছের চারা রোপণ করেন। | 9 |
নীলফামারীর ডিমলায় গত কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বেড়ে গেছে। এতে নিম্নাঞ্চলের ধানখেত পানিতে তলিয়ে গেছে। এ কারণে শ্রমিকেরা পানিতে নেমে ধান কাটতে অনীহা দেখাচ্ছেন। তাই কৃষকদের বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে ধান কাটতে হচ্ছে। মজুরি বৃদ্ধি পাওয়ায় কৃষকের ধান বিক্রির সিংহ ভাগ টাকাই চলে যাচ্ছে শ্রমিকদের পকেটে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।কৃষকেরা জানান, শ্রমিক সংকটে কেউ কেউ নিজেরাই নিজেদের ধান কাটা শুরু করেছেন। শ্রমিকের বাড়তি মজুরির কারণে উৎপাদন খরচ না ওঠার আশঙ্কা করছেন তারা। এদিকে ধান কাটা ও মাড়াইয়ের কাজে আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি অফিস।সরেজমিন উপজেলার সিংগাহারাসহ বিভিন্ন গ্রামের ফসলের মাঠ ঘুরে দেখা যায়, গত মাসে এ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কয়েক দফা কালবৈশাখী ঝড়ে হেলে পড়া ধানসহ নিচু জমির ৯৫ শতাংশ ধান পেকে পানিতে তলিয়ে গেছে। ধান পাকলেও শ্রমিক সংকটের কারণে বেশির ভাগ জমির ধান এখনো কাটতে পারেননি কৃষকেরা।সুন্দর খাতা গ্রামের চাষি হাবিবুর রহমান জানান, তাঁদের এলাকায় মজুরের দাম দ্বিগুণ বেড়েছে। বৃষ্টি হওয়ায় অনেক মাঠের নিচু জমির ধানখেত পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। হেলে পড়া ভেজা ধান কাটতে স্থানীয় শ্রমিকদের মাঝে অনীহা দেখা দিয়েছে। গত বছর বিঘাপ্রতি ধান কাটতে ২-৩ হাজার টাকা খরচ হলেও এ বছর স্থানীয় শ্রমিকদের বিঘাপ্রতি ৫-৬ হাজার টাকা মজুরি দিতে হচ্ছে। ফলে চাষিদের ধানের টাকা চলে যাচ্ছে শ্রমিকদের পকেটে। সর্দার হাট গ্রামের রাসেল ইসলাম বলেন, গত বছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন এবং ভালো দাম পেয়েছিলাম। তাই এ বছর বিঘাপ্রতি ১০ হাজার টাকা খরচ করে ১৬ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি। এরই মধ্যে বিভিন্ন রোগের আক্রমণ ও ঝড়ে ধানগাছ হেলে পড়ায় ২৫ শতাংশ ধান চিটা হয়ে গেছে। এখন জমির ধান সম্পূর্ণ পেকেছে, অথচ শ্রমিক সংকটের কারণে মাত্র পাঁচ বিঘা জমির ধান কাটতে পেরেছি। স্থানীয় শ্রমিকদের সঙ্গে কথা বলতে গেলে তাদের সিরিয়াল পেতেও অনেক সময় লাগছে। যেকোনো সময় ঝড়-বৃষ্টি এসে ফসলের আরও ক্ষতি করতে পারে। কিন্তু বাড়তি টাকা দিয়েও এখন শ্রমিক পাওয়া যাচ্ছে না।তমিজ উদ্দিনসহ ১৫-২০ জন শ্রমিক মজুরি বৃদ্ধির কথা স্বীকার করে বলেন, 'গত বছর ধান ভালো থাকায় আমরা মাঠ থেকে ধান কেটেছিলাম আড়াই থেকে তিন হাজার টাকা করে। তারপরও আমাদের পুষিয়েছে। কিন্তু এবার ঝড়বৃষ্টিতে ধান হেলে পড়ায় ধান কাটতে খুব সময় লাগছে। এ জন্য এ বছর বিঘাপ্রতি ৪-৫ হাজার টাকায় ধান কেটেও পোষাচ্ছে না।'উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ১১ হাজার ১৮৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু আবাদ হয়েছে ১২ হাজার হেক্টর জমিতে। কৃষিবিদ আবু নোমান সায়েম বলেন, লাভজনক হওয়ায় কৃষি শ্রমিকেরা অটো ভ্যান চালানোর দিকে ঝুঁকে পড়েছেন। এ কারণে শ্রমিকের সংকট দেখা দিয়েছে। মজুরি বৃদ্ধি ও বাজারে ধানের দাম কম থাকায় চাষিরা লাভের মুখ দেখছেন না।উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, 'এ অবস্থায় কৃষকদের দ্রুত ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছি। বৃষ্টির কারণে কোনো কোনো এলাকায় ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এ ক্ষেত্রে আমরা কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করছি।' | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,ছয় দফা বাঙালি জাতির ম্যাগনাকার্টা। এই পথ ধরেই ১৯৭১ সালের স্বাধীনতা এসেছে। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই দেশে স্থিতিশীলতা এসেছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ উন্নত হচ্ছে। তারপরও এই সরকারকে উৎখাতের হুমকি দেয়া হচ্ছে। এসময় শেখ হাসিনা আরও বলেন, ছয় দফার লক্ষ্যই ছিল মানুষকে স্বাধীনতার চেতনায় সম্পূর্ণভাবে প্রস্তুত করা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুত করার ম্যাগনাকার্টা ছিল এই ছয় দফা। যার কারণেই মানুষ সেভাবে নিজেদের তৈরি করেছিল। তিনি বলেন, আজকে আমরা আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম যাই ভোগ করি, দেশে স্থিতিশীলতা আমরাই আনতে পেরেছি। ২০০৮ সালে নির্বাচনে বিজয় লাভ করেছিলাম বলেই ২০২২ সাল পর্যন্ত একটা ধারাবাহিকতা ছিল। স্বাধীনতার পর দীর্ঘ সময় একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশে এই উন্নয়ন সম্ভব হয়েছে। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
চৌগাছায় পুলিশ সদস্যের বাবার গলা কাটা লাশ উদ্ধারের মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে হত্যাকাণ্ডটির রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ বলছে, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই কাইয়ূম আলীকে গলা কেটে হত্যা করা হয়।গত সোমবার সকালে লাশ উদ্ধারের পর ১২ ঘণ্টার ব্যবধানে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজের নেতৃত্বে রাহিম মণ্ডল (২৪) ও অন্তর হোসেন (১৮) নামে দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার রাহিম মণ্ডল নওগাঁ সদর উপজেলার শৈলকূপা গ্রামের এবং অন্তর চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। সোমবার রাতে রাহিমকে মাগুরা শহরের ৭ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন একটি ভবন থেকে এবং অন্তরকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে তাঁর খালার বাড়ি থেকে আটক করে চৌগাছা থানা-পুলিশ। পরে তাঁদের স্বীকারোক্তি মতে হত্যার কাজে ব্যবহৃত বর্মিজ চাকু এবং নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, আরেক সহযোগী চৌগাছার সৈয়দপুরের ইয়াসিনসহ (২২) তাঁরা মাগুরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রির কাজ করেন। সামনের ঈদে কেনাকাটার জন্য তাঁরা ছিনতাই বা চুরি জাতীয় কিছু করার পরিকল্পনার করেন।জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি নওগাঁর বাসিন্দা রাহিম মণ্ডল জানান, তাঁদের এলাকায় মোটরসাইকেল ভাড়া নিয়ে পরে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়ে মোটরসাইকেল কেড়ে নিয়ে বিক্রি করে দেয়। সেই থেকে অনুপ্রাণিত হয়ে তাঁরা তিনজনে মিলে কাইয়ূমের মোটরসাইকেল কেড়ে নেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা মেতাবেক মাগুরা থেকে রোববার রাতে যশোর শহরের পালবাড়ি নেমে কাইয়ূমকে মোবাইলে ডেকে নেন তিনি। এরপর কাইয়ূমসহ চারজন এক মোটরসাইকেল উঠে চৌগাছার সৈয়দপুর গ্রামের মাঠে হত্যাকাণ্ডের স্থানে পৌঁছে কাইয়ূমকে থামতে বলেন।রাহিম মণ্ডল আরও জানান, কাইয়ূম গাড়ি দাঁড় করানোর পরই ইয়াসিন মোটরসাইকেল লক করে চাবি নিয়ে নেন। এরপর ছুরির ভয় দেখিয়ে বলেন, তোর গাড়ি আর টাকা নিয়ে নেওয়ার জন্য আমরা এখানে এনেছি। কাছে যে টাকা আছে দিয়ে দে। তখন কাইয়ূম নিজের কাছে থাকা টাকা দিয়ে দেয়। তবুও তিনজনে ধরাধরি করে ইয়াসিনের নির্দেশে অন্তর ছুরি দিয়ে কাইয়ূমকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে তাঁরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান এবং মাগুরায় গিয়ে মোটরসাইকেলটি বিক্রির চেষ্টা করছিল। | 6 |
হঠাৎ পেঁয়াজের বাজার চড়া। এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা। আর এ সুযোগে মাগুরার বিভিন্ন হাটবাজারে ঢুকে পড়েছে পচা পেঁয়াজ। এসব পেঁয়াজের দামও রাখা হচ্ছে বেশি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।মাগুরা নতুন বাজার এলাকায় রোববার ও বৃহস্পতিবার হাট বসে। শত বছরের পুরোনো এ হাটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কম দামে সবজি ও তরকারি কেনেন। এ রকম একজন সেলিম হোসেন। শিক্ষকতা করেন জেলার একটি কলেজে। তিনি জানান, গত সপ্তাহে পেঁয়াজ কিনেছি ৪২ টাকায়। সেই পেঁয়াজের মানও ভালো ছিল। এখন পেঁয়াজ ৭০ টাকা। তাই হাটে এসেছি কম দামে কিনতে। এখানে দেখি বাজার থেকে দাম বেশি। ৮০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে।বিক্রেতা নুরুল মিয়া বলেন, পাইকারি বাজারে সকালে গিয়ে পেঁয়াজ কিনেছি। ভালো মানের পেঁয়াজ এখন সেখানেও কম। বেশির ভাগ পেঁয়াজ পচে গেছে। খোসা নেই। পেঁয়াজ থেকে গন্ধ বের হয়, যা ভালো পাইছি কিনে আনছি।গতকাল সোমবার বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ পেঁয়াজ কালো হয়ে গেছে। পেঁয়াজে মাছি পড়ছে। দুর্গন্ধ পাচ্ছেন পথচারীরা।পেঁয়াজ কম দামে কিনে হতাশ হয়ে জাকির মোল্যা বলেন, ৭০ টাকায় পেঁয়াজের খোসা কিনলাম। হাট ঘুরে দেখলাম ৮০ টাকার নিচে পেঁয়াজ নেই। আমি যা কিনেছি তার সাইজ ছোট এবং নরম।ক্রেতাদের অভিযোগ, পেঁয়াজের দাম বেশি হওয়ার কারণ গুদামজাত করে রাখা। মৌসুমি ব্যবসায়ীরা পেঁয়াজ আটকে রেখেছেন যখন তা ২৫ টাকা কেজি ছিল। এখন ভালো পেঁয়াজের সংকট থাকায় মাস ছয়েক আগের স্টোর করা পেঁয়াজ বাজারে ছেড়ে দিয়েছে। এটা খুবই অস্বাস্থ্যকর।মাগুরা জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ক্রেতা যদি মনে করেন পেঁয়াজ কিনে ঠকেছেন তবে অভিযোগ দিতে পারেন। আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিই।এ বিষয়ে মাগুরা পুরাতন বাজার সমিতির সভাপতি জিয়া ইসলাম জানান, পচা পেঁয়াজ বাজারে আসা শুরু করেছে। আমরা বিক্রেতাদের সতর্ক করছি। পাশাপাশি ক্রেতাদেরও সতর্ক থাকা প্রয়োজন। | 6 |
খেলায় কোনো দল খারাপ খেললে অনেক ক্ষেত্রে তারা রেফারিকে দোষারোপ করে, বিএনপির অবস্থাও অনেকটা সে রকম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে আজ শনিবার তিনি এ মন্তব্য করেন।সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন শুধু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানই নয়, এটি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য রেগুলেটরি বডি বা রেফারির মতো।ওবায়দুল কাদের বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা ও বিচার হওয়া উচিত বলে বিএনপি মহাসচিবের যে মন্তব্য, তা দেশের গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী। | 9 |
আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। শনিবার (১১ জুন) সকাল সোয়া দশটায় ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছেন তিনি। এ সময় স্টেশন এলাকায় রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ দীর্ঘ দিন বন্ধ রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে রেল সচিব বলেন, দুই দেশের মধ্যে আলোচনা চলছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করা সম্ভব। আশা করছি, খুবই শিগগিরই কাজ শুরু হবে। রেল লাইনের কাজ দ্রত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। আখাউড়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে রেল গেইট এলাকার মানুষের লাইন অতিক্রম করে রোগীদেরকে হাসপাতালে যেতে সমস্যা হবে। রেল গেইটে ফ্লাইওভার বা বিকল্প কোন ব্যবস্থা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের জন্য যা ভালো হয় তাই করা হবে। প্রয়োজন হলে ফুট ওভার দেওয়া হবে। আখাউড়া-লাকসাম রেলপথ নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, কাজ পরিদর্শন করছি। যত তাড়াতাড়ি সম্ভব তা চালু করা হবে। পরে রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর মহানগর এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা যান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া-লাকসাম রেলপথ ডুয়েলগেজ প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, রেলওয়ের অতিরিক্ত পরিচালক কামরুল হাসানসহ আরও অনেকে। | 6 |
করোনা সংক্রমণের কারণে প্রায় দেড় বছর বন্ধ ছিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ এই সময়ে শিক্ষার্থীদের যেমন পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে, তেমনি বিদ্যালয়গুলোতে জমেছে ধুলো। কোনো বিদ্যালয়ের চেয়ার-টেবিল নড়বড়ে তো, কোনোটির মাঠের আগাছায় হাঁটাই দায়। সব শিক্ষাপ্রতিষ্ঠান ধোয়া-মোছায় ব্যস্ত, কিন্তু ব্যতিক্রম নারায়ণগঞ্জের দেওভোগ ভূঁইয়ারবাগের বিদ্যানিকেতন হাইস্কুল। স্কুলটির শিক্ষকেরা নতুন সূচি তৈরিতে ব্যস্ত। দেড় বছরের বিরতি বিদ্যালয়ের কোথাও ছাপ ফেলতে পারেনি। নিয়মিত চলত পরিষ্কার কার্যক্রম।জেলায় তিনবার এবং বিভাগীয় পর্যায়ে একবার শ্রেষ্ঠ ডিজিটাল স্কুলের খেতাব অর্জন করছে বিদ্যানিকেতন। প্রতিষ্ঠার মাত্র ১২ বছরের ভেতর এমন অর্জন বিস্ময়কর। কারণ, শহরের অপেক্ষাকৃত নিম্নবিত্ত ও পিছিয়ে পড়া এলাকায় স্কুলটির অবস্থান।গতকাল বুধবার স্কুলে গিয়ে দেখা যায়, শিক্ষকেরা সভা করছেন। আলোচনা করছেন, কীভাবে ক্লাসের সময় নির্ধারণ করা হবে এবং ছাত্রছাত্রীদের কীভাবে স্বাস্থ্যবিধি মানাতে হবে-সেসব নিয়ে। তবে যে বিষয়টি অবাক করার সেটা হলো, স্কুল খোলার আগে তড়িঘড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো আয়োজন নেই। স্কুলের আয়া, দপ্তরি, পরিচ্ছন্নতাকর্মী সবার কাছেই এটা যেন আর দশটা স্বাভাবিক দিনের মতোই। যে যার কাজ করে বসে আছেন। বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী আবেদ মিয়া জানালেন, দেড় বছরই নিয়মিত পরিষ্কার কার্যক্রম চলেছে। তাই এখন বাড়তি কিছু করা লাগছে না।স্কুলটির সুবিশাল লাইব্রেরি ঢাকার যেকোনো স্কুলের জন্যও অবাক করা ব্যাপার। সুসজ্জিত ক্যানটিনের দেয়ালে সব মনীষীর ছবি ভিন্নমাত্রা যোগ করেছে। যদিও আপাতত শিশু শ্রেণির ক্লাস শুরু হচ্ছে না, তবুও এর কক্ষটি দেখলেই ধারণা পাওয়া যায় স্কুলের পরিচ্ছন্নতার বিষয়টি।করোনাকালে বিদ্যানিকেতনের মানবিক বিভিন্ন উদ্যোগের কথা জানালেন এর ট্রাস্টি বোর্ডের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম। তিনি জানান, করোনার দেড় বছরে তাঁদের কোনো শিক্ষকের বেতন বকেয়া নেই। শিক্ষার্থীদেরও তিন মাসের বেতন মওকুফ করা হয়েছে। তা ছাড়া নিয়মিত ৪ শতাধিক শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনা করে। এমনকি অনেককে ইউনিফর্ম স্কুল থেকে দেওয়া হয়। করোনায় প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর পরিবারকে খাদ্যসহায়তাও দেওয়া হয়েছে।দীর্ঘ বিরতিতেও কীভাবে স্কুলকে এ অবস্থায় রাখা সম্ভব হলো, সেটা জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা বলেন, 'প্রথমে আমাদের ধারণা ছিল না যে বিরতি এত দীর্ঘ হবে। তাই কঠোর লকডাউনের সময়টা ছাড়া বাকি সময় সব শিক্ষক নিয়মিত এসেছেন। অনলাইন ক্লাসগুলো তাঁরা শ্রেণিকক্ষে বসেই নিয়েছেন। পরে লকডাউন যখন বাড়তে থাকল তখনো আমরা এই নিয়মগুলো চালু রেখেছিলাম। স্কুলের লাইব্রেরি ব্যবহার এই সময়ে বাধ্যতামূলক ছিল সব শিক্ষকের জন্য। যখনই লকডাউন শিথিল হয়েছে, আমরা স্বাস্থ্যবিধি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছি। বলতে পারেন শিক্ষার্থীদের উপস্থিতি ছাড়া আর কোনো কিছুর অভাব ছিল না।'স্কুলের শিফট ইনচার্জ সালমা আক্তার বলেন, 'স্কুলে শিক্ষার্থীরা না এলেও আমরা কিন্তু প্রতিদিন ক্লাস টাইমে শ্রেণিকক্ষে গিয়ে অনলাইন ক্লাস করিয়েছি। বলা যায় সবাই একধরনের প্র্যাকটিসের মধ্যেই ছিলাম। স্কুলে ঢুকলে কেউ বুঝবে না যে এটা দেড় বছর পর খুলছে।'এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'সারা দেশের স্কুল-কলেজের একরকম চিত্র আর দেওভোগ বিদ্যানিকেতনের চিত্রটি সম্পূর্ণ আলাদা। আমি লকডাউনের সময়ে একাধিকবার সেখানে গিয়েছি। তাঁরা সত্যিই চমকপ্রদ কাজ করেছেন। আসলে সরকারি নির্দেশনা সবার জন্য একই রকম থাকে। ব্যক্তি পর্যায়ে গিয়ে ভালো-খারাপের পার্থক্যটা তৈরি হয়।' | 1 |
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। দল থেকে নিজের নাম প্রত্যাহার সংক্রান্ত কোনো বিষয়ে সাংবাদিকদের ফোন কল ও ম্যাসেজ না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তামিম। বুধবার দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বিশ্বকাপের স্কোয়াড থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এমন সিদ্ধান্তের বিষয়ে দেশের গণমাধ্যমকর্মীদেরও কোনো রকম প্রশ্ন করতে মানা করেছেন তিনি। বিষয়টা হলো, আমি উনাদেরকে বলেছি যে, আমার মনে হয় না যে আমি বিশ্বকাপ দলে থাকা উচিত। তাই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এটার দুই-তিনটি কারণ আছে। আমার কাছে মনে হয় যে, গেম টাইম একটা বড় কারণ। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা।' দ্বিতীয়ত, ইনজুরি। তবে ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা। কারণ আমি আশা করি, বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাবো। তবে মূল যে বিষয়টা আমাকে ভাবিয়েছে, তা হলো... যেহেতু আমি সবশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলিনি এবং আমার জায়গায় যারা খেলছিল, আমার কাছে মনে হয় না, এটা তাদের প্রতি ন্যায়বিচার হতো, যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গা নিয়ে নেই।' আমি জানি না, হয়তোবা আমি বিশ্বকাপের দলে থাকতাম। কিন্তু আমার মনে হয় না, এটা ফেয়ার হতো। তাই আমি প্রেসিডেন্ট এবং নির্বাচকের কাছে আমার বার্তাটা পৌঁছে দিয়েছি। তো এটাই। সম্ভবত এই বিশ্বকাপে আপনারা আমাকে দেখবেন না। আমি এতটুকুই বলতে পারি, দলের জন্য সবসময় শুভকামনা।' আরেকবার পরিষ্কার করে দেই, আমি অবসর নিচ্ছি না। কিন্তু সম্ভবত এই বিশ্বকাপটা আমার খেলা হবে না। আমার কাছে মনে হয় যে, এটাই যথাযথ সিদ্ধান্ত। তরুণ যারা এখন জাতীয় দলে ওপেন করছে, ওদের সুযোগ পাওয়া উচিত। কারণ তারা শেষ ১৫-১৬ ম্যাচ ধরে খেলছে। ওদের প্রস্তুতিও আমার চেয়ে ভালো হবে। পাশাপাশি আমি এটাও মনে করি, তারা দলকে আমার চেয়ে ভালো সার্ভিস দিতে পারবে।' এ সময় সংবাদমাধ্যমের কাছে তিনি অনুরোধ করেন কোনো ধরনের ফোন কল অথবা মেসেজ না দিতে। এ সিদ্ধান্ত তিনি পাকাপাকিভাবেই নিয়েছেন এবং এতেই অটল থাকবেন। তাই তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াচাড়া না করার আহ্বান জানিয়েছেন তামিম। সর্বশেষ গত ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তামিম। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 12 |
করোনাভাইরাসে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৩৮ জন মারা গেছে বলে রোববার বিকালে অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যু ১২ হাজার ৮৩৯ জনে দাঁড়াল। এছাড়া এক দিনে ১ হাজার ৬৭৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ১০ হাজার ৯৯০জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.৭৩ শতাংশ। ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬১৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ। মৃত্যুর হার ১.৫৮ শতাংশ। এদিকে, চীনের সিনোভ্যাক লাইফ সাইন্স কোম্পানির তৈরি 'করোনভ্যাক' ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর। এম/এস ইনসেপ্টা ভ্যাক্সিনের আবেদনের ভিত্তিতেরোববার এই অনুমোদনের সিদ্ধান্ত জানায় সংস্থাটি। এর আগে গত ৩ জুন ইনসেপ্টা ভ্যাকসিন এটি অনুমোদনের জন্য আবেদন করে। 'করোনভ্যাকের' বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছে এম/এস ইনসেপ্টা ভ্যাক্সিন লিমিটেড। প্রাপ্ত বয়স্কদের জন্য ব্যবহৃত এই করোনা ভ্যাকসিন ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে। ঔষধ প্রশাসনের প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনা কর্তৃপক্ষ গত ৯ ফেব্রুয়ারি এই ভ্যাক্সিনটির অনুমোদন দেয়। বর্তমানে বিশ্বের ২২টি দেশে এই কোভিড-১৯ টিকার ব্যবহার হচ্ছে। বিশ্ব পরিস্থিতি বিশ্বজুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। ইতোধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটি ২৮ লাখের বেশি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৫১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ১৮ হাজার ৪০৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৪ হাজার ৩৭৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১২ হাজার ২০৩ জন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৮৭৯ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৪৪ হাজার ৮২ জন। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭২ হাজার ৫৩১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৭ হাজার ৪২৫ জন।সূত্র : ইউএনবি আরো পড়ুন : পঞ্চম টিকা হিসেবে দেশে অনুমোদন পেল সিনোভ্যাক চীনের দেড় কোটি টিকা নিয়ে লেজেগোবরে অবস্থা | 6 |
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশিকে তরুণীকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ দুই তরুণীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।ফেরত আসা তরুণীরা হলেন নড়াইলের খাদেজা (১৯) ও আলোমতি (১৬)।বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামে দুটি এনজিওর হেফাজতে দেওয়া হয়েছে।জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দু বছর আগে সীমান্ত দিয়ে তাঁদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পরে পাচারকারীরা তাঁদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করে। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় মানবাধিকার সংস্থা ওই দুই তরুণীকে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি প্রক্রিয়ায় তাঁদেরকে ট্রাভেল পারমিটে দেশে ফেরত পাঠানো হয়।এদিকে আইনি সহায়তায় দিতে পুলিশের কাছ থেকে আলোমতিকে গ্রহণ করেছে যশোরের এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং খাদেজাকে রাইটস যশোর। | 6 |
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুটি ব্লক পাওয়া গেছে। তার মধ্যে একটির অবস্থা ৬০ শতাংশ, অপরটির ৪৫ শতাংশ। এ দুটি ব্লক নিয়ে চিন্তিত আছি। রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শনিবার দুপুর ২টা থেকে বেগম খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত উনি শারীরিকভাবে যে অবস্থায় আছেন, ডাক্তারদের বক্তব্য হলো, ৭২ ঘণ্টা না গেলে কোনো কমেন্ট করা ঠিক হবে না। সেজন্য তারা কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। বাকি দুটি ব্লকের মধ্যে একটির অবস্থা ৬০ শতাংশ বেশি অপরটি ৪৫ শতাংশ। এ দুটি ব্লক নিয়েও চিন্তিত আছি। আচরণ কেমন হবে তা এখন বলা মুশকিল। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল খালেদা জিয়াকে দেখভাল করছেন বলেও জানান তিনি। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। শনিবার সকালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করে জরুরিভিত্তিতে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়। দুপুরে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হলে ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
২০২২ সালের শেষের দিকে স্মার্ট চশমা বাজারে আনতে জোরেশোরে কাজ করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। টিএফআই অ্যাসেট ম্যানেজমেন্টের খ্যাতিমান বিশ্লেষক মিং-চি কুও সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, কার্যক্ষমতার দিক দিয়ে এই স্মার্ট চশমা অ্যাপলের ম্যাক কম্পিউটারের মতোই শক্তিশালী হবে।সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও অ্যাপলের প্রযুক্তি পণ্যগুলো নিয়ে কুও-এর সঠিক ভবিষ্যদ্বাণীর ইতিহাস রয়েছে। কারণ, বেশ কয়েক বছর ধরেই এ প্রতিষ্ঠানের সাপ্লাই চেইনের ওপর তিনি গবেষণা চালিয়ে আসছেন। অ্যাপলের এই স্মার্ট চশমাকে অন্যান্য প্রতিষ্ঠানের চশমা থেকে আলাদা উল্লেখ করে তিনি বলেন, স্মার্টফোন বা কম্পিউটারের সঙ্গে সংযোগ ছাড়াই এই স্মার্ট চশমা দিয়ে কাজ করা যাবে। যদিও এর আগে অ্যাপল জানিয়েছিল যে, কাজের ক্ষেত্রে একে আইফোনের সঙ্গে যুক্ত করার প্রয়োজন আছে। এখন অবশ্য তা বলা হচ্ছে না। সম্প্রতি ম্যাক কম্পিউটারে অ্যাপলের নিজস্ব এম১ প্রসেসর ব্যবহার করা হচ্ছে। কার্যক্ষমতার দিক দিয়ে এই প্রসেসর ইনটেলকেও ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি সময় তৈরি ম্যাকবুকগুলোতে অ্যাপল এম১ প্রসেসর ব্যবহার করেছে। কুও জানিয়েছেন, এই স্মার্ট চশমা আইফোনের কোনো বিকল্প নয়। বরং অ্যাপলের পরিকল্পনা হচ্ছে এই স্মার্ট চশমাকে তার অন্যান্য আইফোন গ্যাজেট, যেমন- এয়ারপডস ও অ্যাপল ঘড়ির মতো করেই বাজারে বিক্রি করা।অগমেন্টেড রিয়্যালিটি ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগানোর জন্যই এই চশমা তৈরি করা হচ্ছে। অগমেন্টেড রিয়্যালিটি হলো এমন এক প্রযুক্তি, যা বাস্তব ও ভার্চুয়ালের সংমিশ্রণে তৈরি করে নতুন এক জগৎ। শুধু কম্পিউটার নির্মিত চিত্রই নয়, এতে থাকতে পারে শব্দ, ভিডিও, গ্রাফিকস ও স্পর্শ করার অনুভূতি। | 11 |
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যেরে ওয়ালমার্টের একটি দোকানে বন্দুকধারীর গুলিতে ২০ জনের প্রাণহানির কয়েক ঘণ্টার মধ্যে ওহাইওতে একই ধরনের হামলা হয়েছে। ওহাইও'র অরেগন জেলার ডেটনে একটি বারের বাইরে এক বন্দুকধারীর গুলিতে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। খবর বিবিসির। পুলিশ জানিয়েছে, পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। তবে হামলাকারীর ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে এই হামলা চালানো হয়। ডেটন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সামাজিক যোগযোগ ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, গুলির মধ্যে মানুষজন রাস্তায় ছোটাছুটি করছে। হতাহত কয়েকজনকে হাসপাতালে নিতেও দেখা গেছে। ঘটনার পরপরই ডেটনের পুলিশ এক টুইটার বার্তায় লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। টেক্সাসের এল পাসোর সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের দোকানে শনিবার বেলা ১১টার দিকে হামলায় ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ওহাইওতে হামলার ঘটনা ঘটলো। | 3 |
সম্প্রতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে শিক্ষা কনভেনশনে গাইবান্ধায় গিয়েছিলাম। কনভেনশন শেষে বাসদ (মার্ক্সবাদী) জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন সফিউল্লাহ বলছিলেন, গাইবান্ধায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, শিল্পকারখানা, অর্থনৈতিক জোন কিছুই নেই। ফুলছড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে সেতু, টানেল কিছুই হচ্ছে না। এক বছর থেকে ড্রেজিং করলেও ফেরি চালু হচ্ছে না। গাইবান্ধার সাধারণ মানুষ পরিশ্রম করে নিজেদের অবস্থার সামান্য উন্নতি করলেও সরকারি পর্যায় থেকে সামগ্রিক উন্নয়ন হয়নি বললেই চলে। বাসদের সংগঠকেরা নেপথ্যে থেকে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকায় কাজী নজরুল ইসলাম, মাওলানা ভাসানী, রোকেয়া সাখাওয়াত হোসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে নয়টি পাঠাগার স্থাপন করেছেন। স্থানীয় অনেকেই সেখানে নিয়মিত পড়তে আসেন। নারীমুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী বলেন, 'পাঠাগার প্রতিষ্ঠায় আমরা স্থানীয় লোকজন ও পাঠকদের খুব সাড়া পাচ্ছি। স্থানীয় সাধারণ মানুষের সহায়তায় এ কাজ সম্ভব হচ্ছে।' গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে তাঁদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলি। গাইবান্ধা জেলার সাধারণ মানুষ কেমন আছেন, এমন প্রশ্নের জবাবে প্রবীণ আনিসুর রহমান বলেন, 'এলা কারও ভাতের অভাব নাই। বিশ-ত্রিশ বছর আগেও মানুষ তিন বেলা ভাত পায় নাই। আগের দিন দুপরা (দুপুরে) ভাত খাছি আর পরের দিন দুপরা ভাত খাছি। আল্লাহর রহমতে গাইবান্ধার মানুষ হামরা এলা খুব ভালো আছি।' আরেকজন বয়স্ক ব্যক্তি বাল্যবিবাহ প্রসঙ্গে বলেন, 'এখন বাল্যবিবাহ অনেক কম। সাধারণত বাল্যবিবাহ নিজ এলাকায় না দিয়ে অন্য কোনো আত্মীয়ের বাড়িতে নিয়ে সেখানে দেয়।' তবে চরাঞ্চলে যে বাল্যবিবাহ এখনো প্রকট আছে, সেটি চরের মানুষের স্বীকারোক্তিতে পাওয়া যায়। রংপুরের পীরগাছায় কিছুদিন আগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার চরের আবদুল খালেকের সঙ্গে কথা হয়। তিনি জানান, তাঁদের চরে ১৮ বছরের নিচেই সব মেয়ের বিয়ে হয়ে যায়। গাইবান্ধায় যৌতুক প্রথা ভয়াবহ আকার ধারণ করেছে। যৌতুক ছাড়া এখন নিম্ন আয়ের পরিবারগুলোর মেয়েদের বিয়ে হয় না বললেই চলে। গোবিন্দগঞ্জ উপজেলায় রশিদুল নামের একজন ভ্যানচালক বলছিলেন, 'বড়লোকের যৌতুক এখন অন্য রকম। চাওয়া নাগে না। মেয়ের বাবা নিজেই বোঝে কী কী দেওয়ার দরকার।' বাল্যবিবাহ অনেকটা কমানো সম্ভব হলেও যৌতুক এখনো কমানো যায়নি। একজন গরিব মেয়ের বাবাকে ক্ষেত্রবিশেষে এখনো লক্ষাধিক টাকা যৌতুক দিতে হচ্ছে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে গিয়েছিলাম করতোয়া (বগুড়া) নদীর অবস্থা দেখতে। রংপুরের পীরগঞ্জ থেকে করতোয়া নদী প্রবাহিত হয়ে গোবিন্দগঞ্জ উপজেলার খুলসিতে দুটি ধারায় প্রবাহিত হয়েছে। এ নদীর একটি অংশ করতোয়া নাম নিয়ে দক্ষিণে বগুড়ার দিকে, আরেকটি পূর্ব দিকে বাঙ্গালী নাম নিয়ে প্রবাহিত হয়েছে। খুলসি নামক স্থানে করতোয়ার বিভাজন অংশে মাত্র ১৪-১৫ ফুট একটি স্লুইসগেট তৈরি করা আছে। ১৪-১৫ ফুট স্লুইসগেট দিয়ে বিশাল করতোয়ার পানি পাওয়া অসম্ভব। করতোয়ার বিভাজন অংশে মুখ ছোট করে দিয়ে করতোয়া নদীর সর্বনাশ করা হয়েছে। করতোয়া খনন ও পরিচর্যার জন্য সরকার ২ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। শুধু খনন করে, দখল উচ্ছেদ করে, দূষণ রোধ করে করতোয়ার প্রাণ ফেরানো যাবে না। পানিপ্রবাহ বৃদ্ধি করার কোনো বিকল্প নেই। সে জন্য উৎসমুখের সরু স্লুইসগেট তুলে দিতে হবে। শহরের ভেতর ঘাঘট নদের পুরোনো প্রাকৃতিক খাত বন্ধ করে নতুন একটি খাত সৃষ্টি করা হয়েছে। পুরোনো ঘাঘটের ভেতর স্থানীয় অসাধু চক্র প্রশাসনের চোখের সামনেই অনেক স্থাপনা গড়ে তুলছে। গাইবান্ধা জেলা শহরের প্রাণ হচ্ছে জেলা পৌর পার্ক। পার্কের ভেতর চারদিক ঘিরে অনেক ছোট দোকান। সারা দিনই এই পার্কে অসংখ্য মানুষ আসে। শহরের মানুষের প্রাণ খুলে নিশ্বাস নেওয়ার জন্য এ পার্কটির গুরুত্ব অপরিসীম। পার্কের কেন্দ্রে একটি পুকুর ও ভেতরেই একটি গ্রন্থাগার রয়েছে। গ্রন্থাগারটির পরিচর্যা জরুরি। গ্রন্থাগারটি পাঠকদের আকৃষ্ট করার মতো উপযোগী করতে পারলে প্রচুর পাঠক পাওয়া সম্ভব। পার্কের একটি কোণে একটি ছাউনি বয়স্ক ব্যক্তিদের জন্য নির্ধারিত করা আছে। গাইবান্ধার কমিউনিটি রেডিও সারাবেলার অনেক শ্রোতা। শহরের চারদিকে প্রায় ২৫ কিলোমিটার পর্যন্ত রেডিও সারাবেলা শোনা যায়। রেডিও সারাবেলার জ্যেষ্ঠ স্টেশন ব্যবস্থাপক মাহফুজ ফারুক বলছিলেন, যাদের কথা গণমাধ্যমগুলোতে আসে না, সেই সব অধিকার এবং সুবিধাবঞ্চিত মানুষকে রেডিও সারাবেলা সুযোগ দিয়ে থাকে। রেডিও সারাবেলার শতাধিক শ্রোতা ক্লাব আছে। রেডিওটির কিছু কিছু প্রতিবেদন পুরস্কার পেয়েছে। তার মধ্যে 'শিশু ধর্ষণ ও এর মনো-সামাজিক প্রভাব' শীর্ষক সান্তা সূত্রধরের একটি অনুসন্ধানী প্রতিবেদন 'এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন অ্যাওয়ার্ড' (এবিইউ)-২০১৭ লাভ করে। শিক্ষা-স্বাস্থ্য, সরকারি বরাদ্দ সব দিক থেকে পিছিয়ে থাকা গাইবান্ধা জেলার মানুষ আগের চেয়ে এখন অনেক ভালো আছে। তবে সারা দেশের গড় উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে এই জেলা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশের সবচেয়ে পিছিয়ে থাকা ১০টি জেলার একটি গাইবান্ধা। উন্নয়নবৈষম্য দূর করতে গাইবান্ধার উন্নয়নে সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর কোনো বিকল্প নেই। তুহিন ওয়াদুদ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং রিভারাইন পিপল-এর পরিচালক[] | 8 |
মহান বিজয় দিবসে এলাকায় বড় আয়োজন হবে। আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি থাকবেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতারা। এমন কথা বলে নেতাদের নাম দিয়ে কার্ড ছাপিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বাড্ডার সদ্য গঠিত বাগানবাড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়ার বিরুদ্ধে।স্থানীয় বাড়ির মালিক ও ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সেলিমকে প্রধান অতিথি এবং স্থানীয় প্রভাবশালী সরকারদলীয় বিভিন্ন নেতাদের বিশেষ অতিথি করে কার্ড দেখিয়ে চাঁদা আদায় করছেন বাবুল মিয়া ও তাঁর সহযোগীরা।নাম না প্রকাশ করার শর্তে রসুলবাগ-বাগানবাড়ি এলাকার এক ফার্নিচার ব্যবসায়ী বলেন, 'ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম এবং স্থানীয় নেতাদের নাম দেখে ভয়ে অনেকেই চাঁদার টাকা দিয়ে দিচ্ছেন। কেউ চাঁদা দিতে না চাইলে লোকজন দোকানে গিয়ে হুমকি দিয়ে আসছে।'বাগানবাড়ির আরেক ব্যবসায়ী বলেন, 'চাঁদাবাজদের ভাবসাবে মনে হয় তাঁরা জমানো টাকা নিতে এসেছে। আমাদের কাছ থেকে এভাবে টাকা নেওয়াটা অন্যায়। যদি কেউ খুশি মনে কিছু দেয়। সেটা ভিন্ন কথা।' চাঁদাবাজদের ভয়ে ও ঝামেলা এড়াতে পুলিশের কাছেও অভিযোগ করছেন না বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন স্থানীয়রা।বাড্ডার স্বাধীনতা সরণি, রসুলবাগ-বাগানবাড়ি এলাকায় চাঁদাবাজির নেপথ্যে বাগানবাড়ি শাখা আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়ার পাশাপাশি তাঁর কতিপয় সহযোগীর নাম উঠে এসেছে। এঁদের মধ্যে অন্যতম শাহাবুদ্দিন শাবু, রঞ্জু, রতন, সামির, খলিল, সোহেল, নাঈম, শয়ন ও রাহাত মিয়া।বাবুল মিয়ার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের পদবঞ্চিতরা। তাঁদের অভিযোগ, বাবুল মিয়া নিজের স্বার্থে দলীয় নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের নিয়ে কমিটি গঠন করেছে। চাঁদাবাজির মতো ঘটনা এরই বহিঃপ্রকাশ।অভিযোগ নিয়ে জানতে চাইলে অনুষ্ঠানের আয়োজক বাগানবাড়ি শাখা আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, 'কার্ড দিয়ে চাঁদা আদায়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমি বা আমার কোনো কর্মী চাঁদাবাজি করছেন না।'এ বিষয়ে জানতে চাইলে বিজয় দিবসের অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালিব আজকের পত্রিকাকে বলেন, 'অনুষ্ঠানের জন্য আমরা নিজেরাই অর্থায়ন করছি। দলীয় নেতা-কর্মীদের বাইরে কারও কাছ থেকে চাঁদা নেওয়া নিষেধ রয়েছে, তারপরও যদি কেউ এমন করে থাকে তবে তার তদন্ত করে তার ব্যবস্থা নেওয়া হবে।'অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম বলেন, 'বিজয় দিবসের অনুষ্ঠানের নাম করে চাঁদাবাজির অভিযোগ আমিও পেয়েছি। এ বিষয়ে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। দলের হোক অথবা অন্য কেউ হোক, কোনো চাঁদাবাজের সঙ্গে আমি নেই।' | 6 |
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের রবিউল ইসলামের (৪০) চিকিৎসায় চার লাখ টাকা প্রয়োজন। এ জন্য তিনি সামর্থ্যবানদের কাছে সহযোগিতা চেয়েছেন।জানা গেছে, ২০০৭ সালে বজ্রপাতের শিকার হন দিনমজুর রবিউল। অন্যের ধান খেতে কাজ করতে গিয়ে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়েন। এরপর সহায়-সম্বল বিক্রি করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা সোহরাওয়ার্দী এবং ভারতের চেন্নাইতে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি। চিকিৎসার একপর্যায়ে দুই পা অকেজো ও বুকের একটি ভাল্ব নষ্ট হয়ে যায় তাঁর। বর্তমানে টাকার অভাবে রবিউলে চিকিৎসা হচ্ছে না।রবিউল স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে সন্তান নিয়ে অনাহারে, অর্ধাহারে দিন যাপন করছেন।রবিউল বলেন, 'আমার পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করে চিকিৎসা করা সম্ভব নয়। আমার ছোট ছোট ছেলে-মেয়ের কি হবে। আমি সামর্থ্যবান মানুষের কাছে সাহায্য চাই। বাঁচতে চাই।' | 6 |
সৌদি আরবে বিবাহ বিচ্ছেদের হার বেড়েই চলছে। গত শাওয়াল মাসে ১০ হাজার বিয়ে এবং ৫ হাজার তালাক হয়েছে। সৌদি বিচার মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। একমাসে এতো অধিক সংখ্যক তালাকের বিষয়ে দেশটির দাম্পত্যবিষয়ক পরামর্শক মোহাম্মেদ দাইফুল্লাহ আল-কুরানি বলেন, বৈবাহিক সম্পর্ককে অবমূল্যায়ন, দায়িত্বের প্রতি অবহেলা এবং গভীর রাত পর্যন্ত স্বামীদের বাসার বাইরে থাকাসহ অনেক কারণেই তালাকের সংখ্যা বাড়ছে। এছাড়া মেয়েদের বাকস্বাধীনতা, চলা ফেরার স্বাধীনতা, বাসার কাজ ফেলে রেখে মোবাইল ফোনে অনেক সময় ব্যয় করা এবং স্বামী-স্ত্রীর বিষয়ে আত্মীয় ও আশেপাশের লোকদের হস্তক্ষেপের কারণে তালাকের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। আল-ইমাম মুহাম্মাদ ইবন সৌদ ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও সমাজসেবা বিভাগের শিক্ষক খালিদ আল-নাকিয়াহ বলেন, সৌদি সমাজের ভিত্তিকে অবমাননা এবং অশ্রদ্ধা করার জন্য এমন অবস্থা হয়েছে। বিয়ের আগে ছেলেমেয়েদেরকে স্বামী-স্ত্রীর বন্ধনের বিষয়ে সচেতন করতে হবে। কাউকে জোর করে বিয়ে দেয়া এবং স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে। তালাকের সংখ্যা বৃদ্ধির বিষয়ে দেশটির শিশুশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট হানি আল-আবদেল কাদের বলেন, বাল্যবিয়ের কারণেই তালাকের সংখ্যা বাড়ছে। তাই বিয়ের ক্ষেত্রে শারীরিক ও মানসিক পরিপক্বতা নিশ্চিত হতে হবে। এই পরিপক্বতাই বৈবাহিক সুখ এবং পারিবারিক স্থায়িত্বের মূল চাবিকাঠি। আরো পড়ুন : শীর্ষ কর্মকর্তাদের প্রথম শ্রেণীর বিমান ভ্রমণ নিষিদ্ধ করলেন ইমরানপিটিআইরাষ্ট্রীয় তহবিল থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দলীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের প্রথম শ্রেণীর বিমানের ব্যয় নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের নতুন সরকার। দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ কথা জানিয়েছেন।ফাওয়াদ চৌধুরী বলেছেন, শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত্ব মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেছেন, 'বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এখন থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সিনেটের চেয়ারম্যান, জাতীয় পরিষদের স্পিকার ও মুখ্যমন্ত্রীসহ সরকারের অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিমানের কাব অথবা বিজনেস কাসে ভ্রমণ করবেন।'এক প্রশ্নের জবাবে পাক এই তথ্যমন্ত্রী বলেন, সেনাপ্রধানেরও বিমানের প্রথম শ্রেণীতে ভ্রমণের অনুমতি নেই এবং তিনি সবসময় বিজনেস কাসেই ভ্রমণ করেন। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তার বিমানে ভ্রমণের জন্য সরকারি তহবিলের এই ব্যয় বন্ধের সিদ্ধান্ত মন্ত্রিসভার।দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মাত্র এক বছরে বিমান ভ্রমণে সরকারি তহবিল থেকে ৫ হাজার ১০০ কোটি রুপি ব্যয় করেছিলেন বলে দাবি করেছেন ফাওয়াদ। একই সঙ্গে রাষ্ট্রীয় অথবা দেশের ভেতরে সফর জন্যও বিশেষ বিমান ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের সদ্য মতায় নেয়া প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। বিজনেস কাসেই তিনি সব সফর সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। পাকিস্তানের গত ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পর ইমরান খান প্রধানমন্ত্রীর জন্য প্রাসাদসম প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবহার করবেন না বলে ঘোষণা দেন। তবে ওই বাসভবনে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের জন্য ছোট একটি অংশ রয়েছে; যেখানে তিনি থাকবেন বলে জানান। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিশাল ইউনিট কমিয়ে আনার ঘোষণাও দিয়েছেন সাবেক এই ক্রিকেট তারকা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি মাত্র দু'টি গাড়ি ব্যবহার করবেন এবং দু'জন গৃহকর্মী রাখবেন। | 3 |
চট্টগ্রামের পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনীয় অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার দিবাগত রাতে জঙ্গলখাইন ইউনিয়নের শাহগদী মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।আওয়ামী লীগের প্রার্থী গাজী মো. ইদ্রিস অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদাত হোসেন সবুজ এ আগুন দিয়েছে।অস্বীকার করেন শাহাদাত হোসেন সবুজ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপপ্রচার চালাচ্ছেন।এদিকে কোলাগাঁও ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাসেম রাসেল গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুল হক ভোটকেন্দ্র দখল করার পরিকল্পনা করছেন। তিনি সবাইকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে ভোটাররা আতঙ্কে রয়েছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন। | 6 |
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ১২ পদে ১৪ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। পদের নাম: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, কম্পিউটার প্রোগ্রামার/ ডেটাবেইস প্রোগ্রামার, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, ইলেক্ট্রিশিয়ান, ল্যাব অ্যাটেনডেন্ট, হেলপার, অফিস সহায়ক। পদভেদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স সীমায় ভিন্নতা রয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানা যাবে। পদভেদে বেতন স্কেলে ভিন্নতা রয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানা যাবে। আবেদনের প্রক্রিয়া: আগ্রহীদের ://... ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করে রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর বরাবর পাঠাতে হবে। ১৫ জুলাই ২০২১। *বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। | 1 |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের ওষুধ তৈরির প্রকল্পের প্রধান করেছেন একজন মুসলিম বিজ্ঞানীকে। 'অপারেশন ওয়ার্প স্পিড' নামক এ প্রকল্পের দায়িত্ব দেয়া হয়েছে মরক্কো বংশোদ্ভূত মুসলিম আমেরিকা মুন্সেফ মোহাম্মদ স্লায়োইকে। হোয়াইট হাউসে শুক্রবার বিকালে এ নিয়োগ ঘোষণাকালে স্লায়োইকে 'উৎপাদনে এবং বস্তুত ভ্যাকসিন গঠনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম সম্মানিত পুরুষ' হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, অপারেশন ওয়ার্প স্পিডের প্রধান বিজ্ঞানী হবেন ড. মুন্সেফ স্লায়োই। তিনি একজন বিশ্ববিখ্যাত রোগ প্রতিরোধ বিশেষজ্ঞ। তিনি প্রাইভেট সেক্টরে কাজ করার সময় ১০ বছরে ১৪টির মতো ওষুধ তৈরিতে সহায়তা করেছেন। আরব নিউজের এক প্রতিবেদনে প্রকাশ, মার্কিন সেনাবাহিনীর ম্যাটারিয়াল কমান্ডের অধিনায়ক জেনারেল গুসতব পারনার নেতৃত্বাধীন একটি দলকে সহযোগিতা করবেন মুন্সেফ স্লায়োই। এ দলটি যত দ্রুত সম্ভব মারণভাইরাস করোনার ওষুধ তৈরিতে কাজ করছে। এদিকে, বার্তা সংস্থা এপির খবরে প্রকাশ, ওই প্রকল্পে কাজের বিনিময়ে কোনো বেতন নেবেন না স্লায়োই। স্লায়োইর পরিচয় সম্পর্কে জানা গেছে, তিনি ১৯৫৯ সালে মরক্কোর আগাদিরে জন্ম নেন। ১৭ বছর বয়সে তিনি দেশ ত্যাগ করেন। গ্রাজুয়েশন লাভের পর বেলজিয়ামের ইউনিভার্সিটি লিবরে ডি ব্রুক্সেলেস থেকে আণবিক জীববিজ্ঞান ও রোগ প্রতিরোধ তত্ত্বের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এরপর হারভার্ড মেডিক্যাল স্কুল ও বোস্টনের টাফটস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে পোস্ট ডক্টরাল পড়াশোনা শেষ করেন। তিনি ৩০ বছর বিশ্ববিখ্যাত গ্ল্যাক্সোস্মিথক্লিন (জিএসকে) কোম্পানির ওষুধ শাখার প্রধান ছিলেন। রোগ-প্রতিরোধ বিদ্যার উপর তার ১০০টির বেশি প্রকাশনা রয়েছে। ২০১৫ সালে তিনি ম্যালেরিয়ার ভ্যাকসিন তৈরিতে বিশ্বে প্রথম ইউরোপিয়ান অনুমোদন পান। ট্রাম্প অপারেশন ওয়ার্প স্পিডে তাকে নিযুক্তির আগে সর্বশেষ তিনি বাইয়োটেক কোম্পানি মডার্নার বোর্ড থেকে গত সপ্তাহে তিনি পদত্যাগ করেন। তার নিয়োগকে 'বিশেষ সম্মান' হিসেবে উল্লেখ করে স্লায়োই বলেন, এর মাধ্যমে তিনি মহামারি মোকাবিলায় নিজ দেশ ও বিশ্বকে সেবা করার সুযোগ পেলেন। সূত্র : সিয়াসাত ডেইলি | 3 |
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন, অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার ঘটনা ছিল 'অতীতের ভুলগুলো শোধরানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ'। সোমবার তিনি এ কথা বলেন। খবর জিও নিউজের। বিলওয়াল সতর্ক করে দিয়ে বলেন, এখনও দীর্ঘ পথ বাকি রয়েছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিলওয়াল বলেন, পূর্বের ভুলগুলো শোধরানোর জন্য এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ কিন্তু এখনও অনেক পথ বাকি রয়েছে। বিলওয়ালকে অর্থনৈতিক সংকট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এ ছাড়া পিএমএল-এন এর সঙ্গে কতদিন জোট স্থায়ী হবে এবং ক্ষতি সারানোর কাজ করে যাবে তার দল জানতে চাইলে পিপিপি চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি, পাকিস্তানের সমস্যা হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং অধিকতর গণতন্ত্র। পিপিপি চেয়ারম্যান বলেন, ২০০৭ সালে আমার মায়ের হত্যার পর গণতন্ত্র '১০ বছর ব্যাপক উন্নতি করেছে'। তবে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের সময়ে পাকিস্তানের নাগরিকদের সংবিধান প্রদত্ত স্বাধীনতা ছিল 'অবমূল্যায়িত'। বিলওয়াল বলেন, রাজনৈতিক ও গণতান্ত্রিক স্বাধীনতা ছাড়া আমাদের নাগরিকদের জন্য অর্থনৈতিক অধিকার অর্জন সম্ভব নয়। এর আগে পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে ভোট অনুষ্ঠিত হয়। এতে হেরে যান ইমরান খান। ইমরান খানই প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে হেরে বিদায় নিলেন। | 3 |
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই। 'ডিউক অব এডিনবার্গ' খেতাবধারী এই যুবরাজ ৯৯ বছরে মারা যান বলে ঘোষণা দিয়েছে বাকিংহাম প্যালেস। শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে বলা হয়, 'গভীর দুঃখের সাথে জানানো হচ্ছে যে, রানি তার স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যু ঘোষণা করেছেন।' 'শুক্রবার সকালে তিনি রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।' প্রিন্স ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। এর পাঁচ বছর পর এলিজাবেথ রানি হন এবং ব্রিটেনের ইতিহাসে দীর্ঘ সময় তার পদে আছেন। এ দম্পতির চার সন্তান, আট নাতি-নাতনি ও ১০ প্রপৌত্র রয়েছে। দীর্ঘ সময় চিকিৎসা নেয়ার পর 'ডিউক অফ এডিনবার্গ' গত মার্চে হাসপাতাল ত্যাগ করেছিলেন। প্রিন্স ফিলিপ ১৯২১ সালের ১০ জন গ্রিক আইসল্যান্ড কোরফুতে জন্মগ্রহণ করেছিলেন। সূত্র : বিবিসি | 3 |
সখীপুরে চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইতিমধ্যেই দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ দিকে নির্বাচনে আসেনি বিএনপি। এ কারণে অনেকটা ফাঁকা মাঠ ছিল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের জন্য। কিন্তু প্রতিটি ইউনিয়নেই শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ও বিদ্রোহীদের আনাগোনা আওয়ামী লীগের প্রার্থীদের শঙ্কায় ফেলে দিয়েছে।আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যাদবপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার, কাঁকড়াজানে ইউপিতে তারিকুল ইসলাম বিদ্যুৎ, বহুরিয়া ইউপিতে গোলাম কিবরিয়া সেলিম ও বহেড়াতৈল ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াদুদ হোসেন।অপরদিকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে কাঁকড়াজান, যাদবপুর ও বহুরিয়া ইউপিতে আরও চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বহেড়াতৈল ইউপিতে দলীয় মনোনয়ন না চাইলেও বর্তমান চেয়ারম্যান গোলাম ফেরদৌস স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। ইতিমধ্যেই তাঁরা বিদ্রোহী হিসেবে খ্যাতি লাভ করেছেন।এদিকে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ২৬ অক্টোবর পর্যন্ত।এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চারটি ইউপিতে বইছে উৎসবের আমেজ। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি চলছে সংরক্ষিত নারী ও ইউপি সদস্য পদপ্রার্থীদের নিয়ে আলোচনা। সাধারণ ভোটার থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ।এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ বলেন, 'চার ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা ও জেলা আওয়ামী লীগের সমন্বয়ে একাধিক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল। এঁদের মধ্যে ১০ অক্টোবর দলের মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। বর্তমানে আমরা দলীয় মনোনয়নপ্রাপ্তদের নিয়েই কাজ করছি।'স্থানীয় একটি বিশ্বস্ত সূত্রমতে, চারটি ইউপিতে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে অস্বস্তিতে রয়েছেন দলটির ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। অনেক দফায় বৈঠক করেও বিদ্রোহী প্রার্থী ঠেকাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। কোনোভাবেই প্রার্থিতা প্রত্যাহার করাতে পারছেন না।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, 'দলীয় মনোনয়ন বোর্ড যাদের যোগ্য মনে করেছেন তাঁরাই মনোনয়ন পেয়েছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে অনেকে মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন বলে আশা করছি। দল থেকে চেয়ারম্যান নির্বাচিত হলে অবশ্যই ইউনিয়নবাসীর বহুমুখী উন্নয়ন হবে। ইতিমধ্যে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কমিটি গঠন করা হয়েছে।'উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাদবপুর ইউপিতে সাবেক চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান বাবুল ও হাফিজুর রহমান পলাশ, কাঁকড়াজান ইউপিতে মো. দুলাল হোসেন, বহুরিয়া ইউপিতে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরে আলম মুক্তা ও বহেড়াতৈল ইউপিতে বর্তমান চেয়ারম্যান গোলাম ফেরদৌস।উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, এবার উপজেলার চারটি ইউপিতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটাররা যাতে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। এর ব্যত্যয় ঘটলে দ্রুত আইনের আওতায় আনা হবে। | 6 |
ফেনীর সোনাগাজীর উপজেলার চরলক্ষীগঞ্জ হাফেজ সামছুল হক (রঃ) এতিমখানা ও মাদ্রাসার এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সে মাদ্রাসাটির হেফজ বিভাগের ছাত্র। তার নাম আরাফাত হোসেন(৯)। সে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের ছয়আনি গ্রামের নাজের কোম্পানীর বাড়ির ফানাউল্লাহর ছেলে। জানা যায়, রবিবার ফজরের আজানের পর সহপাঠীদের সাথে ওযু করতে পুকুর ঘাটে যায় আরাফাত। অন্যরা মসজিদে গেলেও সে দীর্ঘক্ষন পুকুর ঘাটে ছিল। মাদ্রাসা সুপার জানান, সকাল ৯টায় স্থানীয় লোকজন মাদ্রাসার পাশ্ববর্তি ডোবায় তার লাশ দেখে খবর দেয়। পুলিশের উপস্থিতিতে ডোবা থেকে আরাফাতের লাশ উদ্ধার করে স্থানীয়রা। এএসপি (সোনাগাজী সার্কেল) মাশকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। | 6 |
দাঁতে ব্যথা ভীষণ কষ্টকর একটি ব্যাপার। ঘরোয়া টোটকায় এ ব্যথা দূর করা যায়।পরিষ্কার পাতলা কাপড়ে বরফের টুকরো মুড়ে ব্যথা রয়েছে এমন দাঁত ও মাড়িতে কিছুক্ষণ চেপে ধরুন। এতে ব্যথা ধীরে ধীরে কমতে থাকবে।একটা বা দুটো পেয়ারার পাতা চিবোতে থাকুন। দাঁতের গোড়ায় পাতার রস ঢুকলে ব্যথায় আরাম পাবেন।লবঙ্গ থেঁতো করে ব্যথা দাঁতে লাগাতে পারেন। আধা গ্লাস পানিতে লবঙ্গ ফুটিয়ে খেলেও উপকার পাওয়া যাবে।এক কোয়া রসুন থেঁতো করে সামান্য লবণের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখুন। খুব বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান। ব্যথা কমতে থাকবে।দাঁত ও মাড়িতে ব্যথা কমাতে সহজ সমাধান লবণ মেশানো গরম পানি। এক গ্লাস গরম পানিতে ১ চা-চামচ লবণ মিশিয়ে কুলকুচি করে নিন। এতে সংক্রমণ থাকলেও সেরে যাবে।সূত্র: হেলথলাইন | 6 |
হলফনামায় শিক্ষাগত যোগ্যতার গড়মিলের অভিযোগ এনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খানের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার ১৬ নভেম্বর বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান। তিনি হলফনমায় শিক্ষাগত যোগ্যতায় গড়মিল আছে উল্লেখ করে ২৫ জুলাই স্পিকার বরাবরে চিঠি দেন। বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেছেন। কিন্তু সেটি না হওয়ায় তিনি ওই চিঠি নিষ্পতিতে হাইকোর্টে আবেদন করেছেন।সূত্র: বাংলানিউজ বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
অস্ত্রোপচারের সময় কান্না করায় যুক্তরাষ্ট্রের এক নারীকে গুনতে হলো জরিমানা। এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর।মিররের প্রতিবেদনে বলা হয়, অস্ত্রোপচারের সময় কান্না করায় ১১ ডলার জরিমানা দিতে হয়েছে মিডজ নামের ওই নারীকে। এ ঘটনার কথা টুইট করে জানিয়েছেন, সেই সঙ্গে হাসপাতালের বিলের একটি ছবিও পোস্ট করে দিয়েছেন টুইটারে। তবে হাসপাতালের নাম জানা যায়নি।সেই বিলে দেখা যাচ্ছে, 'ব্রিফ ইমোশন' বলে একটি বিষয়ের কথা উল্লেখ করেছে হাসপাতাল। সেখানে খরচ ধার্য করা হয়েছে ১১ ডলার। সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে ওই নারী জানতে পেরেছেন, তিনি অস্ত্রোপচারের সময় কেঁদেছিলেন বলেই এই টাকা দিতে হবে তাঁকে। | 3 |
নেত্রকোনারখালিয়াজুরীতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের নিজ দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী-সন্তানসহ দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গাজিপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের লতিফপুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-দিনমজুর আইবুল মিয়া (৫০) ও তার স্ত্রী আবেদা খাতুন (৪০) ও মেয়ে পিংকি (২৫)। এসময় আইবুল মিয়ার শিশু নাতনি তাসিয়া আহত হয়। এসময় কোথাও তারের লিক থাকায় পানির পাইপ ধরতেই বিদ্যুৎতায়িত হন। এরপর চিৎকার করলে তা দেখে স্ত্রী ও মেয়ে ছাড়াতে চাইলে তারাও আহত হন। সেই সাথে মেয়ে পিংকির দুই বছরের শিশু কন্যাও তাদের ধরতে এসে আহত হয়। পরে তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিতে নিতেই তিনজন মারা যান। তবে দুই বছরের শিশু তাসিয়া বেঁচে যায়। নিহত আইবুল ওই এলাকার মৃত কিতাব আলীর ছেলে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই বাবা-মা ও মেয়ে মারা যান। তবে শিশু তাসিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আমি দাপ্তরিক কাজে নেত্রকোনায় এসেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, 'বিষয়টি খুবই মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মারা যাওয়া তিনজনের দাফনের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।' বিডি প্রতিদিন/এমআই | 6 |
ইরানের শীষ পর্যায়ের পরমাণু আলোচক এবং অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা যদি সত্যিই পরমাণু সমঝোতায় ফিরতে চায় তাহলে তেহরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা একসাথেই তুলে নিতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকের অবকাশে ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। আরাকচি জানান, "ভিয়েনা বৈঠক শেষে পরমাণু সমঝোতায় টিকে থাকা সদস্য দেশগুলো আমেরিকার সঙ্গে কথা বলবে। এটি সম্পূর্ণ তাদের বিষয়। আমরা তাতে জড়িত থাকব না। আমরা শুধুমাত্র পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে কথা বলব।" আরাকচি বলেছেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়টিকে ইরান খুবই গুরুত্ব দিচ্ছে, বরং গুরুত্ব দিচ্ছে না আমেরিকা। সে কারণে তারা এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে। ইরান এখন একবারেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে কথা বলছে তা খুবই যৌক্তিক এই কারণে যে, সমঝোতা অনুযায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ছিল; তাদেরকে এখন তাই করতে হবে। আমেরিকা যেহেতু এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে সেহেতু তাদেরকেই উদ্যোগী হয়ে সমঝোতায় ফিরতে হবে এবং তার আগে অবশ্যই ইরান-বিরোধী সমস্ত নিষেধাজ্ঞা একধাপে প্রত্যাহার করতে হবে। বিডি প্রতিদিন/কালাম | 3 |
শ্রীলঙ্কায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে জনস্বাস্থ্য বিষয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির সরকারি মেডিকেল অফিসার্স অ্যাসোসিয়েশন (জিএমওএ) আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জারি করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিবিসি জানিয়েছে, জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারির অর্থ হচ্ছে, যেসব রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবার ওপর জনগণ নির্ভর করে থাকে, সেগুলোর মধ্যে এখন শুধু জরুরি পরিষেবাগুলো অগ্রাধিকার পাবে।শ্রীলঙ্কার শীর্ষ স্বাস্থ্য সংস্থা জিএমওএ জানিয়েছে, গতকাল সোমবার একটি বৈঠকের পর তাঁরা জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছেন। জিএমওএর কর্মকর্তারা বলেছেন, সারা দেশে ওষুধ ও স্বাস্থ্যসেবাসামগ্রীর গুরুতর সংকট দেখা দিয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা চিকিৎসাসেবা চালিয়ে যেতে তীব্র সংগ্রাম করছেন।জিএমওএর বিবৃতিতে বলা হয়েছে, 'সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় উভয়েই চিকিৎসাব্যবস্থার সম্পূর্ণ ভাঙন রোধে ব্যর্থ হয়েছে।'তীব্র আর্থিক সংকটসহ খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষুব্ধ শ্রীলঙ্কার মানুষ কয়েক দিন ধরে বিক্ষোভ করছে। বিক্ষোভের মুখে শ্রীলঙ্কা মন্ত্রিপরিষদের সব সদস্য এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এদিকে সব দলকে সর্বদলীয় সরকারের অংশ হতে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। | 3 |
সম্প্রতি ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকায় নির্ধারণ করা হয়েছে। দাম বৃদ্ধির অনুপাত দাঁড়াচ্ছে ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত এক বছরে ক্রমাগতভাবে বেড়ে বর্তমানে প্রতি ব্যারেল ৮৪ ডলারে পৌঁছানোয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান গুনতে হচ্ছে-এ অজুহাতে একলাফে ডিজেল ও কেরোসিনের দাম এতটা বাড়িয়ে দেওয়া হলো জ্বালানি মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে। আইনানুগভাবে এই দুটো পণ্যের দাম বৃদ্ধির প্রক্রিয়ায় পেট্রোলিয়াম করপোরেশন থেকে প্রস্তাব পাওয়ার পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে গণশুনানির আয়োজন করতে হয়। ওই শুনানিতে ভোক্তাদের প্রতিনিধিদের সঙ্গে করপোরেশনের প্রতিনিধিদের সতেজ বিতর্কের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু এবার এসবের তোয়াক্কা না করেই সরাসরি সরকারের সিদ্ধান্তে এত বিপুল হারে এই দুটো জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া হলো! মন্ত্রণালয়ের সচিব ঘোষণা করেছেন, এই দাম বৃদ্ধি 'রাজনৈতিক সিদ্ধান্ত'। এই মন্তব্যের মাধ্যমে তিনি কী বোঝাতে চাইলেন? সরকারের মন্ত্রণালয় এনার্জি রেগুলেটরি কমিশনকে এভাবে 'বাইপাস' করে আইন ভঙ্গ করল না? ডিজেল ও কেরোসিনের মতো এত গুরুত্বপূর্ণ আইটেমের দাম বৃদ্ধি বিইআরসিতে যুক্তিতর্কের মাধ্যমে গৃহীত সুপারিশের ভিত্তিতে হওয়ার পরিবর্তে যদি মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে বেআইনিভাবে বাস্তবায়িত হয়, তাহলে কমিশনের প্রয়োজন কী? শুধু আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে ডিজেলের দাম যদি বাড়ানো হয়, তাহলে তো প্রশ্ন উঠবে, করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর যখন গত ২০২০ সালের মার্চ মাস থেকে ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে কমতে প্রতি ব্যারেল ৩০ ডলারের নিচে নেমে এসেছিল, তখন এ দেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ৬৫ টাকা বহাল রেখে সরকার যে মুনাফাবাজি করেছে, সেটা কি ভোক্তাদের ওপর নিকৃষ্ট জুলুমবাজি নয়? প্রকৃতপক্ষে চার বছর ধরেই বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দাম আমদানি ব্যয়ের চেয়ে অনেক বেশি নির্ধারণের মাধ্যমে সরকার হাজার হাজার কোটি টাকা মুনাফা করেছে। তেলের আন্তর্জাতিক দাম কমার সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে পেট্রোলিয়ামজাত পণ্যের অভ্যন্তরীণ দাম কমিয়ে আনাই ছিল যুক্তিসংগত, অথচ সরকার উচ্চমূল্য বহাল রেখে মুনাফাবাজি করার সিদ্ধান্তই নিয়েছিল ওই সময়ে। ওয়াকিবহাল মহল দাবি করছেন, এই মুনাফাবাজির মাধ্যমে পেট্রোলিয়াম করপোরেশন প্রায় ৪৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে। সরকারের তহবিলে এই সেক্টরের শুল্ক, মূসক (ভ্যাট) ও অন্যান্য কর বাবদ প্রতিবছর আরও চার থেকে সাড়ে চার হাজার কোটি টাকা রাজস্ব যুক্ত হয়। অতএব রাজস্ব ও মুনাফা যোগ করলে সরকার তেল খাতকে কয়েক বছর ধরে 'কামধেনু' হিসেবে ব্যবহার করেছে বলা যায়। কই, তখন তো এই মুনাফাবাজি থেকে 'রিলিফ' দেওয়ার কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করেনি? এখন লোকসানের অজুহাতে একলাফে ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ দাম বাড়ানোর আগে অর্থনীতিতে এই সিদ্ধান্তের বহুল বিস্তৃত ও সুদূরপ্রসারী অভিঘাতের বিষয়টি সম্পর্কে আদৌ কি চিন্তাভাবনা করা হয়েছে? কেরোসিন তো প্রধানত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ব্যবহৃত একটি পণ্য, এতে ভর্তুকি থাকলে অযৌক্তিক হবে কেন? পেট্রল ও অকটেনের দাম বেশি রেখে এই ভর্তুকি দেওয়ার কথা বরাবরই বলে থাকে সরকার। অর্থমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী যুক্তি দিয়েছেন, ভারতের চেয়ে বাংলাদেশে ডিজেলের দাম অনেক কম থাকায় ডিজেল ভারতে চোরাচালান হয়ে যাচ্ছিল। এখনো ভারতে ডিজেল ও পেট্রলের দাম বাংলাদেশের চাইতে বেশি, কিন্তু তাতে এ দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলা কি ঠিক হবে? আমি মনে করি, সরকার যত যুক্তিই দিক, একলাফে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে দেওয়া নিঃসন্দেহে বড়সড় ভুল। বরং সরকার যদি শুল্ক-ভ্যাট-করহার কিছুটা কমিয়ে পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান কমাত এবং ভোক্তাদের প্রদেয় দাম ধাপে ধাপে বাড়াত, তাহলে অভিঘাত অনেক সহনীয় হতো। অর্থমন্ত্রী এহেন দ্রুত দাম বৃদ্ধির অভিঘাত ঠিকমতো বিশ্লেষণ করেছেন কি? এবার ভোক্তাদের প্রতি সরকারের এবং পরিবহনমালিকদের নগ্ন জুলুমবাজির ব্যাপারটা ব্যাখ্যা করা যাক। পরিবহনের মোট ভাড়ার এক-চতুর্থাংশের বা তার চেয়ে কম দায় পড়ে ডিজেলের খরচের ভাগে, বাকি তিন-চতুর্থাংশ মালিকের জমা (মুনাফা), পরিবহনের অবচয়ন বা ডিপ্রেসিয়েশন, ড্রাইভার-কন্ডাক্টর-সহকারীর বেতন, কর-চাঁদা তোলা ও যানবাহনের মেরামতি খরচের ভাগে পড়ে থাকে। এই মোটা দাগের হিসাবটা যদি মেনে নেওয়া হয়, তাহলে ডিজেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া যৌক্তিকভাবে বাড়ার কথা সর্বোচ্চ ৬ শতাংশ। কিন্তু সরকারি দলের পৃষ্ঠপোষকতা-ধন্য মালিক সমিতিগুলোর 'গোপন সমঝোতা'র ধর্মঘটকে পুঁজি করে সরকারের সঙ্গে সমঝোতার বৈঠকে পরিবহন ভাড়া একলাফে বাড়িয়ে দেওয়া হলো ২৭ শতাংশ। ভোক্তার পকেট কেটে মুনাফাবাজি আর কাকে বলে? ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সরাসরি প্রশ্ন করছি, দয়া করে ২৭ শতাংশ ভাড়া বৃদ্ধির অঙ্কটি মিলিয়ে দিন। দেখা যাচ্ছে এ ক্ষেত্রে শুধু পরিবহনমালিকদের স্বার্থ রক্ষা করা হয়েছে। এটা কি গণবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ নয়? ডিজেলের মতো মহাগুরুত্বপূর্ণ একটি জ্বালানির দাম বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে পরিবহনমালিকেরা যে তাঁদের স্বার্থ একতরফাভাবে হাসিল করে নিলেন, তা কি আপনারা বুঝতে পারলেন না? এই সরকার তো নিজেদের জনগণের সরকার দাবি করে, এটা কি তার নমুনা? পুরো বাজারে ইতিমধ্যে মূল্যস্ফীতির আগুন লেগে গেছে। লঞ্চের ভাড়াও বাড়ানো হলো। শোনা যাচ্ছে, শিগগিরই বিদ্যুৎ এবং গ্যাসের দামও বাড়ানো হচ্ছে। লঞ্চের ভাড়ার ক্ষেত্রেও ডিজেলের অবদান এক-চতুর্থাংশের বেশি হওয়ার কারণ নেই। অথচ ওখানেও ৬ শতাংশের পরিবর্তে ভাড়া বাড়ল অযৌক্তিক ১৫ শতাংশ হারে। পরিবহনের ভাড়া ২৭ শতাংশ বাড়ানোর মোক্ষম অজুহাত লঞ্চমালিকেরা ছাড়বেন কেন? বাংলাদেশের বাজারে এ রকম ভালো অজুহাত পেলে অহরহ দাম বাড়ানোটাই 'সংস্কৃতিতে' পরিণত হয়েছে। পালা-পার্বণ, ঈদ, পূজা, রমজান, বন্যা-সাইক্লোন, হরতাল-ধর্মঘট, আমদানি বিপর্যয়-যেকোনো একটি অজুহাত পেলেই বাংলাদেশের ব্যবসায়ীরা মুনাফাবাজির মওকা ছাড়তে রাজি নন। এ জন্যই বাংলাদেশকে বলা হয় 'ট্রেডার্স প্যারাডাইস' বা বণিকদের স্বর্গ। এবার যখন সরকারই ডিজেলের এহেন দামে উল্লম্ফন সৃষ্টির মাধ্যমে মওকা দিয়ে দিল, সেই মহাসুযোগ ব্যবসায়ীরা ছাড়বেন কেন? এবারের ২০১৮ সালের ব্যালট জবরদখলের নির্বাচনী প্রহসনের মাধ্যমে এ দেশে যে একটি 'ব্যবসায়ীদের সরকার' প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেটাই আরেকবার প্রমাণিত হলো ডিজেল-কেরোসিনের এবারের খামখেয়ালিপূর্ণ দাম বাড়ানোর সিদ্ধান্তে। যেসব মন্ত্রী ভারতে ডিজেলের দাম বাংলাদেশের চেয়ে এখনো বেশি থাকার নজির টেনে ডিজেলের ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ দাম বৃদ্ধির যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করছেন, তাঁদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কলকাতায় এখনো বাসের ভাড়া ঢাকার অর্ধেকের কাছাকাছি। ডিজেলের দাম ওখানে বেশি হওয়া সত্ত্বেও ভাড়া কম নেওয়া কীভাবে সম্ভব হলো? এর মানে, ওখানেও পরিবহনমালিকেরা ঠিকই মুনাফা করেন কিন্তু পশ্চিমবঙ্গের সরকার পরিবহনমালিকদের এখানকার মতো লাগামছাড়া মুনাফা করতে দিচ্ছে না। ভোটের গুরুত্বটা এখানেই স্পষ্ট, কারণ সেখানে জনগণের ভোট পেয়ে সরকারকে নির্বাচিত হতে হয়। তাই জনগণের কথা মাথায় রাখতে হয়, এখানে তা লাগে না। এখন হেমন্তকালে সারা দেশে আমন ধান কাটার মৌসুম চলছে, এরপর শুরু হবে বোরো ধান লাগানোর মহাযজ্ঞ। ইতিমধ্যে সিলেটের হাওরাঞ্চলে বোরো ধান রোপণ শুরু হয়ে গেছে। মনে রাখতে হবে, এখন বোরো ধানই বাংলাদেশের প্রধান ধান। দেশের ৬০ শতাংশ ধান বোরো মৌসুমেই উৎপাদিত হয়। সপ্তাহখানেকের মধ্যেই বোরো ধানের জমিতে পানি সেচের পাম্প এবং শ্যালো টিউবওয়েলগুলো চালু করতে হবে। ওগুলোর প্রায় ৯০ শতাংশই ডিজেলচালিত। সরকার বড় গলায় সারা দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ-সুবিধার আওতায় নিয়ে এসেছে দাবি করলেও দেশের সেচপাম্প এবং ডিপ ও শ্যালো টিউবওয়েলগুলোর ১০ শতাংশও এখনো বিদ্যুৎ-চালিত হয়নি। অথচ ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সব সেচপাম্প ও শ্যালো টিউবওয়েল এখন বিদ্যুৎ-চালিত। এখানেও পশ্চিমবঙ্গের অতীতের বাম ফ্রন্ট সরকারগুলো কৃতিত্বের দাবিদার। ডিজেলের দাম বৃদ্ধির ফলে এবারের বোরো চাষ ক্ষতিগ্রস্ত হবে বলে বিশেষজ্ঞ মহল থেকে সাবধানবাণী উচ্চারিত হচ্ছে। আমার একান্ত অনুরোধ, সময় থাকতে ডিজেলের দাম বৃদ্ধি পাঁচ টাকায় নামিয়ে আনা হোক। প্রয়োজনে ডিজেলে ভর্তুকি দেওয়া হোক, অথবা সরকারের শুল্ক-ভ্যাট-কর নামিয়ে আনা হোক। বোরো উৎপাদন বিপর্যস্ত হলে সরকার বিপদে পড়বে। সাধু সাবধান! মইনুল ইসলাম অর্থনীতিবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | 8 |
বিপুল উদ্দীপনা ও দৃঢ়প্রত্যয়ে অসম্ভব কাজ সম্ভব করা সবসময়ই পাকিস্তান সেনাবাহিনীর জন্য একটি হলমার্ক। সম্প্রতি এই বাহিনী কঠিন পরিস্থিতি আরেকটি আশ্চর্য কৃতিত্ব অর্জন করেছে। এক অফিসারের চেষ্টায় একটি ট্যাঙ্ক খাইবার পাকতুনখাওয়ার জেলার খাইবার জেলায় ১২ হাজার ফুট উঁচুতে সফলভাবে মোতায়েন করা হয়েছে। এই এলাকাটি বিশ্বের অন্যতম বৈরী ভূখণ্ড হিসেবে পরিচিত।আফগান সীমান্তের খাইবার জেলায় প্রাচীর নির্মাণের সময় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈয়দ আমির হায়াত শাহের ওপর দায়িত্ব ছিল সন্ত্রাসীদের একটি গুরুত্বপূর্ণ আস্তানা অপসারণ করা। এসব সন্ত্রাসী বিভিন্ন উপায়ে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালাচ্ছিল। সাগর পৃষ্ঠ থেকে ১২ ফুট উঁচুতে ওই স্থানে চরম প্রতিকূল অবস্থানের কারণে সেখানে কোনো ট্যাঙ্ক মোতায়েন করা ছিল অসম্ভব কাজ। রুটটি ছিল অবিশ্বাস্য রকমের কঠিন। তবে ক্যাপ্টেন আমিরের চেষ্টায় ২০১৮ সালের ৬ জুলাই পাহাড়ের শীর্ষে মোতায়েন করা সম্ভব হয়। খাইবার এজেন্সির ওত উচ্চতায় ট্যাঙ্ক নেয়া একটি রেকর্ড।গত এক বছর ধরে ট্যাঙ্কটি ওই পর্বতের নিচে ছিল। তবে নায়েক কালার খান ও ল্যান্স নায়েক রাজিকুল্লাহ শাহিদের সমন্বয়ে গঠিত একটি দল নিয়ে ওই অফিসার ৬ ঘণ্টার অসম্ভব বিবেচিত কাজটি সম্পন্ন করেন।ট্যাঙ্কটি মোতায়েনের পর পাকিস্তান-আফগান সীমানে সন্ত্রাসদের আস্তানায় সরাসরি আঘাত হানা হয়। ওই অফিসার পোস্টটির নাম দেন সিবত-ই-হাসান পোস্ট।দি নেশন | 3 |
একটি রাজনৈতিক ভূমিকম্প হয়ে গেল তুরস্কে। দেশটির বড় শহরগুলোর মেয়র নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দলের পরাজয়ে এই ভূকম্পনের সৃষ্টি। যখন মনে করা হচ্ছিল যে তুরস্কের গণতন্ত্রের একেবারে মৃত্যু ঘটেছে, তখন দেশটির জনগণ কর্তৃত্বপরায়ণ প্রেসিডেন্টের দলের বিরুদ্ধে ভোট দিয়ে তা ভুল প্রমাণিত করেছে। দেশটির মেয়র নির্বাচনের বেসরকারি ফলাফলে এটা স্পষ্ট যে এরদোয়ান ও তাঁর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) রাজধানী আঙ্কারা এবং এরদোয়ানের রাজনৈতিক ক্যারিয়ার যেখান থেকে শুরু, সেই বাণিজ্যিক কেন্দ্র ইস্তাম্বুলের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। এটা এরদোয়ানের জন্য একটি সতর্কবার্তা বলা যায়। যদিও এরদোয়ানের দল এখনো পার্লামেন্ট নিয়ন্ত্রণ করছে, কিন্তু এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দলটি এই প্রথম খুব বাজেভাবে কোনো নির্বাচনে পরাজিত হলো। গত বছর এরদোয়ান প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন এবং ২০১৭ সালে অনুষ্ঠিত গণভোটে প্রেসিডেন্টের দল একে পার্টি কম ব্যবধানে হলেও জয় পেয়েছিল। 'হ্যাঁ' ভোট পড়েছিল দলটির পক্ষে। ওই গণভোটে প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাতিল হয়ে যায় সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতি। মেয়র নির্বাচনের আগের দুই মাস ধরে নিরলস নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এরদোয়ান। স্থানীয় এ নির্বাচনকে তুরস্কের জন্য 'বাঁচা-মরার নির্বাচন' বলে অভিহিত করেছিলেন তিনি। কিন্তু এ নির্বাচনেই রাজধানী হাতছাড়া হয়ে গেল তাঁর দলের। ইস্তাম্বুলেও কর্তৃত্ব ধরে রাখার মতো ফলাফলও করতে পারেনি একে পার্টি। এবারের নির্বাচনে বিরোধী প্রার্থীরা এরদোয়ানের দমনপীড়ন ও অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে সৃষ্ট জন-অসন্তোষকে কাজে লাগিয়েছে। নির্বাচনের এই ফলাফল আভাস দিয়েছে যে যদি বিরোধীরা ঐক্যবদ্ধ থাকে এবং সামনের দিকে এগিয়ে যায়, তাহলে ২০২৩ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তা এরদোয়ানের জন্য সত্যিকারের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। প্রেসিডেন্টের প্রধান প্রতিদ্বন্দ্বী দল রিপাবলিকান পিপলস পার্টি ও তার মিত্ররা মেয়র নির্বাচনের প্রচারণায় রাজনৈতিক পরিবর্তন, কর্মসংস্থান সৃষ্টি, উন্নত শিক্ষা এবং উন্নত সামাজিক পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। শুধু তা-ই নয়, বিরোধী দলগুলোর সদস্যরা সতর্কতার সঙ্গে ভোট গণনা করেন, এমনকি তাঁরা গণনা করা ভোটের বস্তাগুলোর ওপর রাতভর ঘুমিয়ে থেকেছেন, যাতে এরদোয়ানের অনুগতরা কোনো ধরনের ঝামেলা করতে না পারে। রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থীদের সমর্থন করার জন্য কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির শৃঙ্খলাবদ্ধ চেষ্টার কারণেই সম্ভবত ইস্তাম্বুল ও আঙ্কারায় বিরোধীরা জয় পেয়েছে। এক দশকের বেশি সময় ধরে রিসেপ তাইয়েপ এরদোয়ান তুরস্ককে শাসন করছেন, তবে প্রতিপক্ষ হিসেবে যাদের দেখছেন, তাদের নির্মমভাবে দমন করছেন। তিনি দেশ শাসনের নামে জনগণের মৌলিক স্বাধীনতা কেড়ে নিয়েছেন। দেশটির সেনাবাহিনী তাঁর নিয়ন্ত্রণে। গণমাধ্যমও তাঁর নিয়ন্ত্রণে। এখানে স্বাধীন সাংবাদিকতা বলে কিছু নেই। অন্য যেকোনো দেশের তুলনায় এখন তুরস্কের কারাগারে সাংবাদিকের সংখ্যা অনেক বেশি। এরদোয়ান এবারের স্থানীয় সরকার নির্বাচনে নিজেকে সরাসরি জড়িয়ে ফেলেছিলেন। ইস্তাম্বুলের মেয়র পদে দীর্ঘদিনের মিত্র বিনালি ইলদ্রিমকে এবং আঙ্কারার মেয়র পদে একজন সাবেক মন্ত্রীকে দাঁড় করিয়ে দেন। তাঁদের পরাজয় নিঃসন্দেহে এরদোয়ানের জন্য ক্ষতির কারণ হবে। এক দিনে আটটি রাজনৈতিক সমাবেশে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট এরদোয়ান আক্রমণাত্মক নেতিবাচক প্রচারণা চালিয়েছেন। তিনি বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়াসহ নানা অভিযোগ এনেছিলেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। নির্বাচনে তাঁর দলেরই পরাজয় হয়েছে। এটা খুব বিস্ময়কর নয় যে ভোটাররা এই মেয়র নির্বাচনকে এরদোয়ানের শাসনের ওপর গণভোট হিসেবে দেখছে। বহু বছর ধরে ঈর্ষণীয় প্রবৃদ্ধির পর তুরস্কের অর্থনীতি গত মার্চ মাসে ব্যাপক মন্দার মধ্যে পড়ে। দেশটিতে বেকারত্বের হার এখন ১০ শতাংশের বেশি এবং তরুণদের মধ্যে এই হার ৩০ শতাংশ। গত ফেব্রুয়ারি মাসে তুর্কি মুদ্রা লিরার ২৮ শতাংশ দরপতন হয়েছে। মুদ্রাস্ফীতির হার ২০ শতাংশ। ভোটাররা, বিশেষ করে তরুণ ভোটাররা এরদোয়ানের পরিবারের সদস্যদের ও তাঁর সহযোগীদের দুর্নীতির বিষয়েও উদ্বিগ্ন। এরদোয়ানের দল ভোট গণনাকে চ্যালেঞ্জ করছে, কিন্তু তারা আবার বলছে তারা নির্বাচনের ফলকে সম্মান জানাবে। একটা উদ্বেগের বিষয় হলো, প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ায় আমেরিকার কুর্দি জোটের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান পরিচালনা করে দেশের ভেতরে সমর্থন পাওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু তাঁর এমন উদ্যোগ উল্টো ফল বয়ে আনতে পারে, যদি অভিযান দুর্বলভাবে পরিচালনা করা হয়। বিশেষ করে এখন যখন তুরস্কের রাজনৈতিক বিরোধীরা দেখিয়েছে যে তারা এখনো বেঁচে আছে এবং কাউকে ঠেলে ফেলে দিতে সক্ষম। দ্য নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিতদ্য নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদের মতামত | 8 |
আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে জিতল বাংলাদেশ ইমার্জিং দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার চতুর্থ ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। আইরিশদের ১৮২ রানের জবাবে ৫১ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতেছে টাইগার যুবারা। বল হাতে সুমন খানের আলো ছড়ানোর পর ব্যাট হাতে ঝলক দেখান তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়। হৃদয় ৮৮ ও জয় ৮০ রান করেন। সুমন খান নেন ৪ উইকেট। এর আগে দুদলের প্রথম ম্যাচটি করোনার কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয়ের পর তৃতীয় ম্যাচে বাংলাদেশ জিতে ৬ উইকেটে। দুদলের পঞ্চম ও সর্বশেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ মার্চ। এরপর দুুটি টি-টোয়েন্টি ম্যাচেও মুখোমুখি হবে তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার আয়ারল্যান্ডের ১৮২ রানের জবাব দিতে নামেন তানজিদ হাসান ও মাহমুদুল হাসান জয়। তানজিদ মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফিরে যান। ওয়ানডাউনে খেলতে নামা ইয়াসির আলিও স্কোরবোর্ডে ২ রান তুলে বিদায় নেন। এরপর দুটি বড় ইনিংস আসে মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। ৯৭ বলে ৮৮ রান করেন তৌহিদ। তার ইনিংসে ছিল ৯টি চারের মার। জয় ১৩৫ বলে ৮ চারে করেন ৮০ রান। ফলে ২ উইকেট হারিয়ে ৫১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে দুটি উইকেটই নেন পিটার চেজ। এর আগে আয়ারল্যান্ডকে ১৮২ রানে গুটিয়ে দিতে অবদান রাখেন সুমন খান। ১৬ রান করা জেরেমি লোলরকে ফিরিয়ে দিয়ে তার উইকেট নেয়া শুরু। এর আগে মুকিদুল ইসলাম স্টিফেন দোহিনিকে সাজঘরে পাঠান। সুমন শিকার করেন হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার ও পিটার চেজের উইকেটও। আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে বড় ইনিংসটি আসে মার্ক আডায়ারের ব্যাট থেকে। ৪৯ বলে ৪০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছয়ের মার। ৩৫ রান করেন রুহান প্রিটোরিয়াস। তাকে শিকারে পরিণত করেন অধিনায়ক সাইফ। ২৯ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন গ্রাহাম হোম। বাকিদের মধ্য লর্কান টাকার ২৪, স্টিফেন দোহিনি ১১, গ্যারেথ দেলানি ও চেজ ৬ করে এবং কার্টিস ক্যাম্পার ৫ রান করেন। বাংলাদেশের হয়ে সুমন খান ৩১ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। মুকিদুল ইসলাম, সাইফ হাসান ও রাকিবুল হাসানরা প্রত্যেকেই দুটি করে উইকেট পান। | 12 |
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের বাইরে পোল্যান্ড সীমান্তের কাছে একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। হামলায় ৩৫ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার তথ্য দিয়েছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়া বলেছে, ১৮০ জন বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে এ হামলার ঘটনা ঘটে। এর আগের দিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ক্ষোভ জানিয়ে হামলার হুমকি দিয়েছিল রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ বিমান থেকে সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হতাহত ব্যক্তিদের মধ্যে ন্যাটোর কোনো সদস্যদেশের সেনা আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পোল্যান্ড সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মতো দূরে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের ইয়াভোরিভ শহরে এ সামরিক ঘাঁটি অবস্থিত। পোল্যান্ড ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইউক্রেনকে দেওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম পোল্যান্ড সীমান্ত দিয়ে ঢুকছে। হামলার পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এক টুইটে বলেন, 'ইইউ-ন্যাটো সীমান্তের কাছে শান্তি ও নিরাপত্তার ওপর এটা নতুন সন্ত্রাসী হামলা।' এ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হামলার ঘটনাকে চলমান সংঘাতের উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বর্ণনা করেছে যুক্তরাজ্য। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অভিযান পশ্চিমা সামরিক জোটের কোনো সদস্যদেশের সীমানায় এলে ন্যাটো তার সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে। | 3 |
ফ্রান্সের হয়ে ১১ ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব ফুটবলেও বেশ পরিচিত মুখ। তিনি প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ও এভারটনেও ছিলেন। ২০২১ থেকে ওয়েস্ট হামের হয়ে খেলছেন। বলছিলাম ফরাসি ডিফেন্ডার কার্ত জুমার কথা। ২৭ বছর বয়সী জুমা এবার নিজের পোষা বিড়ালকে লাথি-থাপ্পড় মারার জন্য বের বড় বিপাকেই পড়েছেন। বলা ভালো যে নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন এই ফুটবলার। পোষার জন্য ঘরে দুইটি বিড়াল রেখেছিলেন তিনি। কিন্তু এর মধ্যে এক বিড়ালকে তিনি লাথি ও থাপ্পড় মারছেন এমন একটি ভিডিও ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের দায়ে জুমার সঙ্গে স্পনসরশিপ বাতিল করেছে জার্মানির বিশ্ব বিখ্যাত ক্রীড়া নির্মাণ সামগ্রী প্রতিষ্ঠান অ্যাডিডাস। সেই সঙ্গে তার ক্লাব ওয়েস্ট হামও ৩ লাখ ৪০ হাজার ডলার জরিমানা করেছে তাকে। সূত্র- নিউ ইয়র্ক টাইমস। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত | 12 |
দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলনের সময় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় খনির ভূ-গর্ভে এই দুর্ঘটনা ঘটে। তবে খনির সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নিহত শ্রমিক মোস্তাফিজার রহমান (২৯) পার্বতীপুর উপজেলার ১০ হরিরামপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে। তিনি খনিতে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সহকারী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মধ্যপাড়া পাথর খনি সূত্রে জানা যায়, পাথর উত্তোলনের সময় খনির ভূ-গর্ভে তার উপরে পাথর ভেঙে পড়ে অথবা তিনি উপর থেকে পড়ে গিয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজার রহমানকে মৃত ঘোষণা করেন। মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক জাবেদ চৌধুরী জানান, ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনি বলা যাবে না। আমরা তদন্ত টিম গঠন করছি। রিপোর্ট পেলে দুর্ঘটনার কারণ জানা যাবে। তবে খনির সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। | 6 |
জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী শাহিদা খাতুন। তাঁর এক হাত, দুই পা নেই। তারপরও জীবনযুদ্ধে থেমে নেই তিনি। লেখাপড়া করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। প্রতিবন্ধিতা জয় করে শিখেছেন হস্তশিল্প, সেলাইসহ বিভিন্ন কাজ। পেয়েছেন চাকরি, করলেন যোগদান।জানা গেছে, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে আকিজ জুট মিলে নির্বাহী কর্মকর্তা পদে চাকরি হয় শাহিদার। গত ২৫ মার্চ যশোরের ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে এক অনুষ্ঠানে শাহিদার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা সেই নিয়োগপত্র নিয়ে গতকাল রোববার অভয়নগরে আকিজ জুট মিলে অ্যাডমিন বিভাগের নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন শাহিদা খাতুন। শাহিদা খাতুন যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের মো. রফি উদ্দিনের মেয়ে।চাকরিতে যোগদানের পর শাহিদা খাতুন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনকে ধন্যবাদ জানান। শাহিদা বলেন, 'চাকরি পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই চাকরির সুবাদে আমি বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পারব। আমার জন্য সকলে দোয়া করবেন।'আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম বলেন, 'প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের নির্দেশে প্রতিবন্ধী নিয়োগ কোটায় শাহিদা খাতুন নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছেন। কর্মক্ষেত্রে সব কাজে তিনি আমাদের সহযোগিতা পাবেন।' | 6 |
এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফের ব্যক্তিগতভাবে আফসোস থাকতে পারে। কেননা, সেঞ্চুরির বেশ কাছে গিয়েও সফল হননি তারা। তবে তাদের এই ব্যর্থতায় ভাটা পড়েনি ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে। ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৪০৯ রান। ২৫ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ডা সিলভা ও আলজারির শতাধিক রানের জুটিতেই চারশ' পার করার পথে ছিল তারা। কিন্তু ৯২ রানে ডা সিলভার বিদায়ে উইন্ডিজের স্কোর দাঁড়ায় ৩৮৪/৭। এই প্রতিরোধ ভাঙার পর আলজারিও টিকতে পারেননি। ৮২ রানে আউট হন আবু জায়েদ রাহীর বলে। ডানহাতি পেসার তার পরের ওভারে ফেরান জোমেল ওয়ারিকানকে। ডা সিলভাকে মাঠছাড়া করা তাইজুল ইসলাম ৮ রানে শ্যানন গ্যাব্রিয়েলকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান। তাতে শেষ হয় সফরকারীদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৪০৯ রানে। বিডি প্রতিদিন/কালাম | 12 |
অনুষ্ঠিতহলো ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়। করোনার (কোভিড-১৯)মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, 'আমি লক্ষ্য করেছি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবাই স্বাস্থ্যবিধি মানছেন। তবুও আমি অনুরোধ করব, কোনোভাবেই যেন স্বাস্থ্যবিধি ভঙ্গ না করেন, সবাই মাস্ক ব্যবহার করবেন। অভিভাবকদের নিকট অনুরোধ আপনারা অযথা ভিড় করবেন না। সুন্দরভাবে পরীক্ষাগুলো সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।' তিনি বলেন, 'আমরা বরাবরই অনিয়ম-জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার। বিভিন্ন সময় জালিয়াতি করা ৮৯ জন শিক্ষার্থীকে আমরা ভর্তি বাতিল করে, আইনের আওতায় নিয়ে এসেছি।' বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 1 |
ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলেন, পানির মূল্য ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব জনগণের জন্য 'মড়ার উপর খাঁড়ার ঘা'-এর মতো। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন দুর্বিষহ। এমন পরিস্থিতিতে গ্যাস, বিদুৎ ও পানির মূল্যবৃদ্ধির আমলাতান্ত্রিক কোনো পদক্ষেপ বরদাশত করা হবে না। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, ঢাকা ওয়াসার চুরি, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ও লুটপাটের দায় কোনোভাবে জনগণ গ্রহণ করতে পারে না। এমন এক ব্যক্তিকে ওয়াসার এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পদে রাখা হয়েছে, যিনি মাসের পর মাস আমেরিকায় থাকেন। যাঁর বিরুদ্ধে প্রকল্পের অনিয়মসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ওয়াসায় দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাকে জোরদার করা হচ্ছে। বিবৃতিতে নেতারা বলেন, ঢাকার অনেক অঞ্চলেই ওয়াসার পানি ব্যবহারযোগ্য নয়। পরিষেবার মান না বাড়িয়ে ও ভোক্তাদের নিয়ে গণশুনানি না করে পানির দাম এক টাকাও বাড়ানোর সুযোগ নেই। সরকারকে অবিলম্বে পানির দাম বাড়ানোর প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানান নেতারা। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ। | 6 |
মহালয়ার গান নিয়ে আসছেন শিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াঙ্কা গোপ। সমরজিৎ রায়ের সুর ও সংগীত পরিচালনায় 'শরৎ প্রভাতে' শিরোনামের গানটি লিখেছেন প্রবীর দত্ত সাজু। আগামীকাল ইউটিউবে গানটির সংগীতচিত্র প্রকাশ করা হবে। এতে নেচেছেন গৌড়ীয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস। সমরজিৎ রায় বলেন, 'পূজায় নতুন গান প্রকাশের আনন্দই অন্য রকম। বরাবরের মতোই আমাদের দুজনের ধরনে একটি মহালয়ার গান তৈরির চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।' প্রিয়াংকা গোপ বলেন, 'মহালয়া নিয়ে আমাদের দুজনেরই এটি প্রথম মৌলিক গান। এত চমৎকার একটি গানে আমাকে শামিল করার জন্য সমরজিৎ দাদাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। সঙ্গে থাকছে আমার প্রিয় শিল্পীর নাচ। সন্দেহ নেই গানটি সবার ভালো লাগবে।' র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস বলেন, 'দারুণ এই গানের কথা যখন দিদির কাছে জানতে পারি, তখনই সেটা আমার ভালো লেগেছে। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে এই আয়োজনে যুক্ত করার জন্য। প্রিয় দুই শিল্পীর গানে আমার নৃত্যাঞ্জলি আশা করি সবার ভালো লাগবে।' 'শরৎ প্রভাতে' গানের সংগীতচিত্রের নির্দেশনা দিয়েছেন পিজিত মহাজন। নতুন এই গান ও র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিসের পরিচালনায় নৃত্যাঞ্জলির ভিডিও প্রকাশিত হবে কাল সমরজিৎ রায়ের ভেরিফায়েড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। | 2 |
জামালপুরের মেলান্দহে গতকাল সোমবার পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে আহত হন তিন যুবক। আহত তিনজনকে উদ্ধার করে জামালপুর সদর নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে উন্নত অপর দুজনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। আজ মঙ্গলবার রাতে ৯ দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।নিহত দুই যুবক হলেন, মেলান্দহ পৌরসভার কাজিপাড়া এলাকায় মাসুদ মিয়ার ছেলে কাউছার (২৮)। কাউছার পৌরসভা ছাত্রলীগের সদস্য ছিলেন। অপরদিকে একই এলাকায় হাজি কিসমত পাশার ছেলে উসমান গনি বিজয় পাশা (২৫)। তিনি মেলান্দহ পৌরসভার ছাত্রলীগের সভাপতি ছিলেন। আহত জাহিদ হাসান ওই এলাকার ছাত্রলীগের সদস্য। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়, গত সোমবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে কাউছার মারা যান। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজয় পাশার মৃত্যু হয়।মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা ঘটনাটি শুনেছি, এখনো এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। | 6 |
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদসহ দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ৬ জন ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আজ সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। সিরিয়ার গৃহযুদ্ধের এক দশক পূর্তির দিনে তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল লন্ডন। খবর রয়টার্সের। এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়া সরকারের কয়েকজন প্রভাবশালী সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়। তালিকায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ ছাড়াও বাশার আল-আসাদের উপদেষ্টা লুনা আল-শিবল, আসাদের মিত্র ইয়াসার ইব্রাহিম, ব্যবসায়ী মুহাম্মদ বারা' আল-কাতিরজি, সিরিয়ার রিপাবলিকান গার্ডের কমান্ডার মালিক এলিয়া এবং দেশটির সেনাবাহিনীর মেজর জাইদ সালাহের নাম রয়েছে। বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, এক দশক ধরে বাশার সরকার সিরিয়ার সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালিয়ে আসছে। ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদলে জনগণের আকাঙ্ক্ষাকে হঠকারি উপায়ে উপেক্ষা করছে। এ কারণে আমরা আজ বাশার আল-আসাদের ছয় ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছি।' এদিকে সোমবার সিরিয়া যুদ্ধের ১০ বছর পূর্ণ হয়েছে। ২০১০ সালের ডিসেম্বরের শেষ ভাগে আরব বসন্তের ঢেউ তিউনিসিয়া থেকে সিরিয়ায় পৌঁছায়। গণতন্ত্র-মুক্তি-সমৃদ্ধির আশায় শুরুতে সিরিয়ায় ছোটখাটো বিক্ষোভ হয়। দ্রুতই এই বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ১৫ মার্চ দেশটিতে তুমুল বিক্ষোভ হয়। বিক্ষোভ দমনে নৃশংস পথ বেছে নেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এতে এক দীর্ঘমেয়াদে গৃহযুদ্ধের চক্করে পড়ে যায় সিরিয়া। সিরিয়ার গৃহযুদ্ধ পরে অত্যন্ত জটিল আকার ধারণ করে। দেশি-বিদেশি নানা পক্ষের রণক্ষেত্রে পরিণত হয় সিরিয়া। এই যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে ইরান, ইসরায়েল, লেবানন, তুরস্ক, রাশিয়া, যুক্তরাষ্ট্রের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি। সিরিয়ার গৃহযুদ্ধ ভয়ংকর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থানে ভূমিকা রাখে। তারা ইরাক ও সিরিয়ার একটা বড় অংশ দখল করে ২০১৪ সালের জুনে কথিত 'খেলাফত' ঘোষণা করে। আইএসের কথিত এই খেলাফতের রাজধানী করা হয় সিরিয়ার রাকা। আইএস বর্বরতা-নৃশংসতা দিয়ে আন্তর্জাতিক জঙ্গিবাদের কেন্দ্রে চলে আসে। সারা বিশ্বে তারা ত্রাস সৃষ্টি করে। ২০১৭ সালে আইএসের কথিত খেলাফতের পতন হয়।যদিও বাশার আল-আসাদ এখনো টিকে আছেন। আর সিরীয় জনগণ, যারা এক দশক আগে একনায়কতন্ত্র-স্বৈরশাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষায় রাজপথে নেমেছিল, তারা এখন গণতন্ত্র চাওয়ার মূল্য দিচ্ছে। তাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বিভীষিকায় রূপ নিয়েছে। বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র সিরিয়া। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে ৪ থেকে ৬ লাখ মানুষ নিহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তার মধ্যে দুই লাখের বেশি রয়েছে বেসামরিক মানুষ। গৃহযুদ্ধ-পূর্ব সিরিয়ার মোট জনসংখ্যার অর্ধেক বাস্তুচ্যুত হয়েছে। এই সংখ্যা প্রায় ১২ মিলিয়ন। বাস্তুচ্যুত সিরীয়দের মধ্যে প্রায় ৪০ শতাংশ শিশু রয়েছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় বাস্তুচ্যুত আর দেখেনি বিশ্ব।সিরিয়ার গৃহযুদ্ধ স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় শরণার্থী সংকটেরও জন্ম দিয়েছে। কারণ, সিরিয়ায় বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় অর্ধেক মানুষ সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়। সিরীয় শরণার্থীরা তুরস্ক, লেবানন, জর্ডানসহ প্রতিবেশী বিভিন্ন দেশের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। ভূমধ্যসাগর পেরিয়ে সিরিয়ার শরণার্থীরা আশ্রয় নিয়েছেন জার্মানি, ইতালিসহ ইউরোপের দেশগুলোয়। | 3 |
পাকা সড়কের জরাজীর্ণ বক্স সেতু ভেঙে নতুন করে নির্মাণ করার কথা ছিল। কিন্তু এর পরিবর্তে একটা পুকুর কেটেছেন ঠিকাদার। সেখানে নেই কোন সাইবোর্ড। নেই দুর্ঘটনা প্রতিরোধক ব্যবস্থা। তবুও প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবহন ও সাধারণ মানুষ।এই চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজার থেকে বাঁশগ্রাম বাজার সড়কের কাঁচিকাটা নামক সেতু এলাকায়।স্থানীয়দের অভিযোগ, সেতুটি নতুন করে নির্মাণের জন্য প্রায় এক বছর আগে ভাঙা হয়। এরপর সড়কের ওপরেই রাখা হয় সেতুর নির্মাণসামগ্রী পাথর ও লোহার রড। কিন্তু মাত্র ৬০ দিন মেয়াদী কাজ ১১ মাসেও শুরু হয়নি। ঠিকাদার বা প্রকৌশলীর কার্যালয়েরও কেউ খোঁজ নেননি। এ ছাড়া পাকা সড়কে পুকুর কাটলেও বিকল্প সড়ক নির্মাণ করেননি ঠিকাদার। বিকল্প সড়কের কথা বললেই নানান হুমকি দিতেন ঠিকাদার। পরে স্থানীয়দের উদ্যোগে নির্মাণ করা হয় বিকল্প সড়ক।সরেজমিনে কাঁচিকাটা সেতু নামক এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর একপাশে সড়কের ওপর নির্মাণসামগ্রী পড়ে আছে। সেখানে নেই কোন নির্মাণাধীন কাজের সতর্কীকরণ সাইনবোর্ড। নেই দুর্ঘটনা প্রতিরোধক ব্যবস্থা। এ ছাড়া খুঁজে পাওয়া যায়নি ঠিকাদার, শ্রমিক বা প্রকৌশলী কার্যালয়ের কাউকে।উপজেলা প্রকৌশলী কার্যালয়ে সূত্রে জানা গেছে, ওই স্থানে তিন মিটার দৈর্ঘ্য ও প্রস্থের বক্স সেতুর (কালভার্ট) অনুমোদন দেয় এলজিইডি। এতে ব্যয় ধরা হয় প্রায় ১৮ লক্ষ ১২ হাজার টাকা। অটোগাড়ি চালক আব্দুল হালিম বলেন, ব্রিজ করার নামে এই সড়কে তিনটি পুকুর ছিল। একটির কাজ শেষ হয়েছে। একটির কাজ চলছে। কিন্তু কাঁচিকাটা সেতুর নির্মাণ কাজ একবছরেও দেখিনি। দ্রুত সেতু নির্মাণ করা দরকার।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, 'সেতু ভাঙার সময় বিকল্প রাস্তা নির্মাণের কথা বলায় ঠিকাদার নানা হুমকি দিয়েছিল। পুকুর কাটার কিছুদিন পর শ্রমিকেরা চলে যায়। পরে স্থানীয়রাই বিকল্প রাস্তা নির্মাণ করে। তারপরও এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।'এ ব্যাপারে জানতে একাধিকবার মোবাইলে কল দেওয়া হলেও কাঁচিকাটা সেতু নির্মাণের ঠিকাদার নজরুল ইসলাম ফোন রিসিভ করেননি।এ বিষয়ে চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান তুষার বলেন, 'খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক ও সেতুটি। কিন্তু সেখানে সেতুর নামে পুকুর কাটা হয়েছে। সেতু না থাকায় স্বাভাবিক চলাচল বিঘ্ন হচ্ছে। প্রকৌশলী অফিসকে গুরুত্বসহকারে বিষয়টি দেখা উচিৎ।'উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম বলেন, 'সাম্প্রতিক সময়ে জেলা প্রকৌশলী পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় ঠিকাদার ছিল। তাঁকে সতর্ক করা হয়েছে। মালামাল ফেলা হয়েছে। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে।' | 6 |
ভারি বর্ষণ ও জোয়ারের পানি একাকার হয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর বহদ্দারহাট থেকে পতেঙ্গা প্রধান সড়কসহ অধিকাংশ রাস্তাঘাট ডুবে যায় হাঁটু থেকে কোমর পানিতে। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢোকার কারণে স্বাভাবিক জীবনযাত্রা এবং ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়। বিশেষ করে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়েন। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি যুক্ত হওয়ায় নগরীর প্রবর্তক মোড়, দুই নম্বর গেট, চকবাজার কাঁচাবাজার, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বাকলিয়া, হালিশহরের বেশি কিছু এলাকা ডুবে যায়। থেমে থেমে সারাদিন বৃষ্টি হওয়ায় মানুষের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে আরও কয়েকদিন ঝড়ো হাওয়াসহ ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে চট্টগ্রামে। কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে। এ ছাড়া বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। চট্টগ্রাম নগরীতে সকাল থেকেই ভারি বর্ষণ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলা, বাদুরতলা, মুরাদপুর, জিইসি মোড়, ঝাউতলা, আগ্রাবাদ, পাথরঘাটা, আসাদগঞ্জ, চাক্তাই, ডিসি রোড ও বাকলিয়ায় পানি উঠে যায়। বৃষ্টির কারণে রিকশাচালকরা ভাড়া বেশি নেন। নগরীর মুরাদপুরের বাসিন্দা অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, সকালে কর্মস্থলে যেতে গাড়ির জন্য ২ নম্বর গেটে তাকে প্রায় দুই ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সড়কের ওপর পানি ওঠায় গাড়ি কম ছিল। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা নাজমা বেগম বলেন, সকালে এক-দেড় ঘণ্টার বৃষ্টিতে বাসায় পানি ঢুকে গেছে। সেই পানি বের করতেই সময় চলে যাওয়ায় ছেলেমেয়েরা স্কুলে যেতে পারেনি। | 6 |
বগুড়ার শেরপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নামাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের আব্দুল করিমের মেয়ে মোছা. কারিমা খাতুন (৬) ও প্রতিবেশী আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. দিথি খাতুন (৭)। এলাকাবাসী জানান, করতোয়া নদী সংলগ্ন তাদের বসতবাড়ির চারপাশেই বন্যার পানি থইথই করছে। বিকেলের দিকে ওই দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশু দু'টির লাশ উদ্ধার করে। শেরপুর থানার শেরপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বাড়ির পাশে খেলার সময় বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। একপর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। | 6 |
সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়ার ভূমধ্যসাগরে ঝোড়ো বাতাস ও সৃষ্ট তীব্র ঠান্ডায় হাইপোথার্মিয়ায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি সাত যুবক। তাঁদের মধ্যে পাঁচজনের বাড়িই মাদারীপুরে। একজনের বাড়ি সুনামগঞ্জে ও অন্য আরেকজনের বাড়ি কিশোরগঞ্জ। গত রোববার ইতালিতে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক জরুরি নোটিশের মাধ্যমে সাতজনের নাম জানা যায়।গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, মাদারীপুরের মৃত পাঁচজনের মধ্যে চারজনের পরিবারের সন্ধান পেয়েছে প্রশাসন। তাঁদের বাড়িতে এখন চলছে মাতম। তবে বাপ্পী নামের আরেক যুবকের বাড়িও মাদারীপুর সদর উপজেলায় বলে জানা গেছে। পূর্ণ ঠিকানা লেখা থাকায় এখনো তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়নি।নিহতেরা হলেন, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে ইমরান হোসেন (২২), মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড় গ্রামের শাহাজালালের ছেলে জহিরুল (২০), ঘটকচর এলাকার কাশেম মোল্লার ছেলে সাফায়েত (১৯), পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ি গ্রামের প্রেমানন্দ তালুকদারের ছেলে জয় তালুকদার রতন (২০)।নিহত জহিরুলের পিতা শাহাজালাল বলেন, 'সন্তানের মারা যাওয়ার খবর সরকারি চিঠির মাধ্যমে জানতে পারলাম। প্রায় ১০ থেকে ১২ দিন ধরে ছেলের সঙ্গে ফোনে কথা হয় না। দালালেরা ফোন করে বলেছে জহিরুল হাসপাতালের আইসিইউতে আছে। যদি সন্তান মারা যায়, তাহলে তাঁর লাশ যেন সরকার আমাদের কাছে এনে দেয়।'নিহত ইমরান হোসেনের বোন নাম না প্রকাশ করার শর্তে বলেন, '২১ জানুয়ারির আগে ভয়েস মেসেজের মাধ্যমে ইমরানের কথা শুনি। তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। বাবা-মা এখন পর্যন্ত জানে না।'নিহত সাফায়েতের বোনের স্বামী রাসেল বলেন, 'সাফায়েত মারা যাওয়ার কথা আমি শুনেছি। সাফায়েতের সঙ্গে যাওয়া পাশের বাড়ির দুজন জীবিত। তাঁরা ফোন করে বলেছেন সাফায়েত মারা গেছে।'দূতাবাসের চিঠি সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি ২০২২ লিবিয়া হতে ইতালি আসার পথে অতিরিক্ত ঠান্ডায় মারা যাওয়া অভিবাসন প্রত্যাশী ৭ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করতে ইতালির বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. এরফানুল হকের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় জীবিত উদ্ধার হওয়াদের সঙ্গে কথা বলে মৃত সাতজনের নাম জানা যায়। মৃতদেহ সরকারি খরচে দেশে আনার জন্য এবং নিহতদের পরিবারের সদস্যদের জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের জন্য চিঠিতে অনুরোধ করা হয়। ইতালি দূতাবাসের একটি ই-মেইলের ঠিকানাও দেওয়া হয়।এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, 'যেসব অভিবাসন প্রত্যাশী মারা গেছেন, তাঁদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে। দালালদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি।' | 6 |
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি জায়গায় নির্মিত দোকান গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের পুকুর পাড় এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দের নেতৃত্বে একটি দল এই উচ্ছেদ অভিযান চালায়।জানা গেছে, ইউনিয়নের ওই পুকুরটি সরকারি খাস সম্পত্তি। দীর্ঘদিন ধরে সরকার এটি ইজারা দিয়ে আসছে। কয়েক দিন আগে এই পুকুর পাড়ে মো. তৈয়ব নামে একজন একটি ঘর নির্মাণ করে তাতে চায়ের দোকান দেন। গত বছরও সেখানে দুটি দোকান নির্মাণ করা হয়েছিল।কয়েকবার এসব দোকানের মালিকদের নোটিশ দেওয়ার পরও আমলে নেননি তাঁরা। সর্বশেষ গত সপ্তাহে এলাকার অন্য একজন একই জায়গায় নতুন করে ঘর নির্মাণ করতে গেলে ভেঙে দেয় প্রশাসন। সেই সময় আগে দখলে থাকা দোকানের মালিকদের এক সপ্তাহের মধ্যে এসব দোকান ঘর সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু তাঁরা এই নির্দেশ অমান্য করেন।এদিকে গতকাল সকালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে থানা-পুলিশের একটি টিম গিয়ে সেই দোকান দুটি উচ্ছেদ করে। এ সময় ভূমি অফিসের লোকজন দোকান ঘরের বেড়া-চালা খোলে নিয়ে আসেন। উচ্ছেদের সংবাদ পেয়ে আগেই দোকানের মালিক দুজনই মালামাল নিয়ে পালিয়ে যান।এ ছাড়া হাতিয়ার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বেড়ি বাঁধের ওপর একটি গ্রুপ সরকারি জায়গায় ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে। কিছু কিছু জায়গা ভূমি অফিসের লোকজনের সহযোগিতায় বন্দোবস্ত নিয়ে ভোগদখল করছেন তাঁরা।এ ব্যাপারে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ বলেন, চরকিং ইউনিয়নের সরকারি জায়গায় নির্মাণ করা দুটি ঘর ভেঙে দেওয়া হয়েছে। হাতিয়া বিভিন্ন অঞ্চলে সরকারি জায়গায় যে সব ঘর নির্মাণ করা হয়েছে, পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করা হবে। | 6 |
ব্যক্তিজীবনে দুজন দেশের দুই বড় রাজনৈতিক দলের নেতা। রাজনীতির মাঠেও তারা একে-অপরের কঠিন প্রতিপক্ষ। কিন্তু কোনো কারণে পাশাপাশি অবস্থানের সুযোগ পেলে উভয়েই মেতে ওঠেন হাসি-ঠাট্টায়। তাদের একজন আওয়ামী লীগেরএ কে এম শামীম ওসমান; তিনিনারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য।অপরজন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি। উভয়ের মধ্যে বড় ভাই-ছোট ভাইয়ের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্রে বিগত কয়েক বছর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে উভয় নেতাই নিজ নিজ দলের পক্ষে উপস্থিত থাকেন আদালতে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বারের নির্বাচনেও এ দুই নেতা উপস্থিত ছিলেন নিজ নিজ দলের পক্ষে। মঙ্গলবার দুপুরে নির্বাচন চলাকালে শামীম ওসমান এগিয়ে যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের দিকে। বলেন, 'ভাই, আপনাকে তো আমি অনেক বড় নেতা বানিয়ে দিলাম। আমার কথায় নাকি আপনাকে গ্রেফতার করা হয়েছিল। এখন আবার জামিনও পেয়ে গেছেন। তাই আমার ফিস এক হাজার টাকা দেন।' শামীম ওসমানের কথায় তৈমুর আলমও সহাস্যে পকেট থেকে এক হাজার টাকা বের করে শামীম ওসমানের হাতে তুলে দেন। এরপর যে যার পথ ধরেন। উভয় নেতার এ ধরনের আন্তরিকতা উপভোগ করেন উপস্থিত আইনজীবী ও দলের নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ২১ ও ২২ জানুয়ারি দুটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নেন শামীম ওসমান ও তৈমুর আলম খন্দকার। তারা নারায়ণগঞ্জের রাজনীতি নিয়ে স্ব-স্ব অবস্থান তুলে ধরে বক্তব্য দেন। এরপর ২৩ জানুয়ারি নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণের সামনে থেকে পুলিশ তৈমূর আলমকে গ্রেফতার করে। একদিন কারাভোগের পর ২৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তিলাভ করেন। | 6 |
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ আতশবাজি ও বিভিন্ন ধরনের ঔষধ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ভারতীয় পন্যবাহী ট্রাকটি বন্দরের ওজন স্কেলের কাছাকাছি রাস্তার পাশে দাঁড়নো ছিল। বুধবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার সময় বেনাপোল টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের সামনে থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও কাস্টমসের নিবারক দল। তিনি আরও জানান, ট্রাকের চালক বা সহকারীকে খুঁজে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 6 |
আবরার ফাহাদ হত্যার পর থেকে এখন পর্যন্ত থমেথমে অবস্থা বিরাজ করছে বুয়েট ক্যাম্পাস। হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে ফের উত্তাল হয়ে উঠছে বুয়েট ক্যাম্পাস। মঙ্গলবার বিকাল ৫টায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। ভর্তি পরীক্ষা উপলক্ষে দু'দিন বিরতি দিয়ে সকালে ক্যাম্পাসে আবার জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রসঙ্গত, গত শনিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। আর এরই জের ধরে রবিবার রাতে শেরে-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়। বিডি প্রতিদিন/আরাফাত | 1 |
'মার্কস অলরাউন্ডার-২০১০' প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন কণ্ঠশিল্পী সাবরিনা সাবা। তারপর থেকে পরিচিতি পেয়েছেন কণ্ঠশিল্পী হিসেবে। বিশেষ করে আসিফের সঙ্গে দ্বৈতকণ্ঠে 'পৃথিবী অনেক বড়' গান দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে একক মৌলিক গান গান প্রকাশ করে আসছেন এই গায়িকা। গাওয়ার পাশাপাশি কথা-সুরও করেন তিনি। এই সাবরিনা সাবা এবার নতুন গান প্রকাশ করলেন। 'পরাণের সই' শিরোনামের গানটিতে সাবার সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাশেদ। কথা ও সুর করেছেন রাশেদুজ্জামান। আর সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। নতুন এ গান প্রসঙ্গে সাবা বলেন, 'গানটির কথা ও সুর দারুণ হয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।' সময়ের চাহিদার সঙ্গে গানটির নান্দনিক মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে শিল্পী। শিগগিরই গানটি জেড এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি। এ পর্যন্ত সাবরিনা সাবার ২০টিরও বেশি মিক্সড অ্যালবাম এবং একাধিক মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। তবে শুধু গান নয়; উপস্থাপনা, নাচ, ছবি আঁকা, আবৃত্তি, অভিনয় সবকিছুতেই রয়েছে তার সমান দক্ষতা। | 2 |
খুব শিগগিরই আফগানিস্তানে নতুন সরকারের রূপরেখা তালেবান প্রকাশ করবে বলে সশস্ত্র দলটির এক মুখপাত্র জানিয়েছেন। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। ওই মুখপাত্র রয়টার্সকে বলেন, 'তালেবানের আইন, ধর্মীয় ও বৈদেশিক নীতি বিশেষজ্ঞদের লক্ষ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন সরকারের রূপরেখা প্রকাশ করা।' এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবান আফগানিস্তান শাসন করে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে। তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে। দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়। এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। ৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে তারা। যারানজ নিয়ন্ত্রণে নেয়ার ১০ দিনের মাথায় ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান যোদ্ধারা। সূত্র : আলজাজিরা | 3 |
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সেই করোনাযোদ্ধামাকছুদুল আলম খন্দকার খোরশেদ।ঠেলাগাড়ী প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১৩ হাজার ৭৯২টি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রেডিও প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ২২টি। আজ রবিবার এই ফলাফল জানা যায়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে শোকরিয়া ও ১৩নং ওয়ার্ডবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় মরদেহ দাফন করতে টিম গঠন করেন তিনি। তার এ উদ্যোগ দেশে প্রশংসিত হয়। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামীকাল মঙ্গলবার সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।আজ সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা সংবাদ সম্মেলন করে জানান।রিজভী বলেন, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির উদ্যোগে বেলা ১টায় নয়াপল্টনে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।' এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, মুহাম্মদ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। | 9 |
'বাকশাল-স্বৈরাচার মিলে দেশ ধ্বংস করে দিচ্ছে'-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ মন্তব্যের জবাবে তাকে পাল্টা আক্রমণ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, 'এতিমদের টাকা মেরে রাজনীতি কীভাবে করেন, মানুষকে কীভাবে চেহারা দেখান!'
জাপা ঘোষিত 'সংবিধান সংরক্ষণ দিবস' উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় সভায় এসব কথা বলেন এরশাদ।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর 'তিন জোটের' আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ। দিনটি অন্যান্য রাজনৈতিক দল 'স্বৈরাচার পতন দিবস' হিসেবে পালন করে। আর জাপা পালন করে 'সংবিধান সংরক্ষণ দিবস' নামে।
১৯৮১ সালের ২৪ মার্চ নির্বাচিত রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে সরিয়ে ক্ষমতায় আসেন তৎকালীন সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল এরশাদ। তবে তিনি মঙ্গলবারও বরাবরের মতোই দাবি করেন, ক্ষমতা দখল করেননি। দেশ চালাতে অপারগ হয়ে রাষ্ট্রপতি সাত্তার তার কাছে 'ক্ষমতা হস্তান্তর' করেন।
সামরিক আইন জারি করে ক্ষমতায় আসা এরশাদ আবারও দাবি করেন, তার শাসন 'অসাংবিধানিক' ছিল না। তিনি বলেন, 'প্রেসিডেন্ট সাত্তার আমাকে নয়, সামরিক বাহিনীকে ক্ষমতা দিয়েছিলেন। বাহিনীর প্রধান ছিলাম, তাই আমার কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। ক্ষমতা দখল এবং ক্ষমতা হস্তান্তর এক নয়।'
শেখ হাসিনার আওয়ামী লীগ ও খালেদা জিয়ার বিএনপির নেতৃত্বে গণআন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছিলেন এরশাদ। তবে তার দাবি, দেশের স্বার্থে 'স্বেচ্ছায় সংবিধান রক্ষা করে' ক্ষমতা ছেড়েছিলেন।
এরশাদ বলেন, 'যারা আমার পদত্যাগ দাবি করেছিলেন, কীভাবে পদত্যাগ করব, কার কাছে ক্ষমতা হস্তান্তর করব-তার কোনো রূপরেখা তারা দেননি। আমিই বিচারপতি শাহাবুদ্দিনকে উপরাষ্ট্রপতি করেছিলাম। তাকে শপথও করিয়েছিলাম। তারপর তার কাছে সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম। কিন্তু তিনি বেঈমানি করেছিলেন। আমাকে জেলে দিয়েছিলেন, দলের কর্মী-সমর্থকদের হয়রানি করেছিলেন। আমাদের নির্বাচন করতে দিতে চাননি।'
জাপা চেয়ারম্যান এরশাদ অভিযোগ করেন, জাপার পতনের নির্বাচনে জয়ী বিএনপি সরকার তাকে 'জেলে আটকে মেরে ফেলতে চেয়েছিল'। তিনি দলটি ও খালেদা জিয়ার কড়া সমালোচনা করে বলেন, "পত্রিকায় দেখলাম একজন (খালেদা জিয়া) বলেছেন-'বাকশাল-স্বৈরাচার মিলে দেশ ধ্বংস করে দিচ্ছে।' আপনি ক্ষমতায় গিয়ে ১৫ জন কৃষককে মেরেছিলেন। কানসাটে মানুষ মেরেছেন, কারণ তারা বিদ্যুৎ চেয়েছিল। এতিমদের টাকাও আত্মসাৎ করেছেন। এতিমদের টাকা মেরে রাজনীতি কীভাবে করেন, মানুষকে কীভাবে চেহারা দেখান! লজ্জা করে না?"
আগামী ১ জানুয়ারি জাপার প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এরশাদ। তিনি বলেন, 'জনগণের কাছে তোমাদের যেতে হবে। সামনের মহাসমাবেশ আমাদের জন্য পরীক্ষা।'
জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি এবং জিয়াউদ্দিন বাবলু প্রমুখ।
| 9 |
কুমিল্লার দেবিদ্বারে যৌতুক না পেয়ে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সাদিয়া আক্তার মারা গেছেন। চিকিৎসক ও স্বজনদের প্রাণান্তকর চেষ্টার পরও শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর। শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে যাওয়ায় সাদিয়াকে বাঁচানো সম্ভব নাও হতে পারে, এমন আশঙ্কা চিকিৎসকরা আগেই করেছিলেন। সাদিয়া দেবিদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের ফরিদুল আলমের মেয়ে। পেশায় ওয়ার্কশপের মালিক সাদিয়ার স্বামী আসাদ সরকার একই উপজেলার গুনাইঘর গ্রামের নুরুল হক সরকারের ছেলে। এর আগে গত ২৩ এপ্রিল দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ার ভাড়া বাসায় সাদিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তার স্বামী। গত বুধবার রাতে এ ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আসাদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাদিয়ার পরিবারের অভিযোগ, ২০২০ সালে দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের আসাদ সরকারের সঙ্গে পার্শ্ববর্তী পদ্মকোট গ্রামের সাদিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য সাদিয়াকে চাপ দিচ্ছিলেন তার স্বামী। বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে না দিলে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ নিয়ে একাধিকবার তাকে নির্যাতনও করা হয়। তাদের একটি ছেলে সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরই মারা যায়। গত ২৩ এপ্রিল সকাল ৮টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ার ভাড়া বাসায় সাদিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তার স্বামী আসাদ। পরে প্রতিবেশীদের কাছে প্রচার করা হয় 'গ্যাসের চুলা থেকে আগুনে দগ্ধ হয়েছেন সাদিয়া'। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হওয়ায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে। পরে নেওয়া হয় আইসিইউতে। সাদিয়ার ছোট বোন নাদিয়া আক্তার সমকালকে বলেন, বার্ন ইউনিটে নেওয়ার পর চিকিৎসকরা বোনকে বাঁচাতে অনেক চেষ্টা করেছেন। কিন্তু তার শ্বাসনালীসহ শরীরের ৪০ ভাগ পুড়ে যাওয়ায় বাঁচানো যায়নি। তিনি বলেন, দুলাভাই তাকে শরীরে আগুন দিয়ে হত্যা করলেও এখন গ্যাসের চুলার আগুন বলে সত্য ঘটনা আড়াল করতে চাচ্ছেন। বোন মারা যাওয়ার আগেও তার ওপর নির্যাতন ও সর্বশেষ আগুন ধরিয়ে দেওয়ার বর্ণনা দিয়ে গেছেন। আমরা তা ভিডিও করে রেখেছি। গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর বলেন, সাদিয়ার মরদেহ ডিএমপির শাহবাগ থানার তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে। এরপর শনিবার দুপুরের মধ্যে মরদেহ নিয়ে তার স্বজনরা গ্রামে যেতে পারে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গত বুধবার রাতে এ ঘটনায় সাদিয়ার বাবা ফরিদুল আলম বাদী হয়ে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আমরা ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদ সরকারকে গ্রেপ্তার করি। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এবার যেহেতু ভিকটিম সাদিয়া মারা গেছেন, তাই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আমরা এ বিষয়ে বিধি মোতাবেক পদক্ষেপ নেব। | 6 |
মেহেরপুরের গাংনীতে পুলিশের পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিয়ার রহমান (৫০) নামের এক ইটভাটা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোঁখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন। স্থানীয়রা জানায়, নিহত আতিয়ার রহমান বামুন্দী বাজার থেকে মোটরসাইকেল যোগে গাংনীতে যাওয়ার পথে বামুন্দীগামী পুলিশের একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল আরোহী ছিটকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত এলে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৭/মাহবুব | 6 |
৮ ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হচ্ছে 'নিরাপদ ইন্টারনেট দিবস'। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে আসুন একটি সুন্দর ইন্টারনেট-ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হই। এবারের দিবসে তরুণ ও শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেটের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ইন্টারনেটে হেনস্তার শিকার হওয়াদের প্রায় ৮৭ শতাংশের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ১৮ বছরের কম বয়সী ভুক্তভোগী প্রায় ৯ শতাংশ।ইন্টারনেট নিরাপদ করতে সবার সচেতনতাই মুখ্য বলে দাবি টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিক্যাব)।নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টিক্যাবের আহ্বায়ক মুর্শিদুল হক বলেন, 'দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১২ কোটি। বেশির ভাগ ব্যবহারকারীর ডিজিটাল লিটারেসি বা জ্ঞানের অভাবের কারণেই মূলত অনিরাপদ হয়ে উঠছে ইন্টারনেট। বিভিন্ন অপরাধীরা কখনো অজ্ঞতাবশত অন্যের ক্ষতিকর কনটেন্ট ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছেন, আবার কখনো ব্যবহারকারীরা না জেনেই নিজের ইন্টারনেট ব্যবহারকে অনিরাপদ করে তুলছেন। দিনে দিনে ইন্টারনেট যত সহজলভ্য হচ্ছে, সঙ্গে সঙ্গে আরও বেশি অনিরাপদ হয়ে উঠছে এর ব্যবহার। হ্যাকিং, অপপ্রচার, ভুল তথ্য দেওয়া, এটিএম কার্ড হ্যাকিং, অনলাইন ও মোবাইল ব্যাংকিং, অ্যাকাউন্ট হ্যাকিং, বিভিন্ন উপায়ে অনলাইনে প্রতারণা উদ্বেগজনক হারে বাড়ছে। এ অবস্থার উন্নতির জন্য প্রত্যেক স্টেক হোল্ডার ও ব্যবহারকারী সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।'বিবৃতিতে টিক্যাব জানায়, অনেক সময় আমরা কোন লিংকটি ভুয়া আর কোনটি রিয়েল, সেটা বুঝে না বুঝেই ক্লিক করে ফেলি। আবার ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ইনবক্সে কোনো লিংক বা ফাইল এলে সেটা কে পাঠাল বা স্প্যাম কি না, বুঝে না বুঝে সেটা ওপেন করি, বিভিন্ন আনস্ট্রাসটেড (বিশ্বাসযোগ্য নয়) সাইট থেকে গেম, মুভি, সফটওয়্যার ডাউনলোড করি, এগুলোর সঙ্গেই ডাউনলোড হয়ে যায় বিভিন্ন ক্ষতিকর ম্যালওয়্যার ও স্পাইওয়্যার। ফলে নিজেদের অজান্তেই আমাদের ব্যবহৃত ইন্টারনেট অনিরাপদ হয়ে যায়। কী করতে হবে আর কী করতে হবে না-এ সংক্রান্ত ডিজিটাল লিটারেসি না থাকার কারণে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়, আমরা ভুক্তভোগী হই। এ জন্য আমাদের আরও সচেতন হতে হবে। যেকোনো জায়গা থেকে একটা চটকদার বিজ্ঞাপন বা হেডলাইন এলে তাতে ক্লিক করা যাবে না। অজ্ঞাত সোর্স থেকে কোনো কিছু ডাউনলোড করা যাবে না। ফ্রি ইন্টারনেট পেলেই পাবলিক ওয়াইফাই বা যেকোনো জায়গায় লগইন বা ব্রাউজ করা যাবে না। খুব কমন পাসওয়ার্ড দেওয়া যাবে না, নিজের পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।মুর্শিদুল হক বলেন, 'ইন্টারনেটকে নিরাপদ করতে জনগণের পাশাপাশি সরকারের বিশেষ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনেক কিছু করার আছে। অনিরাপদ ইন্টারনেটের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে বেশি বেশি জানাতে হবে, সচেতনতামূলক নানা পদক্ষেপ নিতে হবে। সাইবার ক্রাইমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সর্বোপরি ইন্টারনেটকে নিরাপদ করতে সরকার ও জনগণ উভয়ের সচেতনতার কোনো বিকল্প নেই।' | 6 |
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।আইনমন্ত্রী আজ শুক্রবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।চলতি বছরের ৮ জানুয়ারি বিচারপতি এফ আর এম নাজমুল আহসান আপিল বিভাগে নিয়োগ পান। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তিনি শপথ নিতে পারেননি।২০১০ সালের ১৮ এপ্রিল বিচারপতি এফ আর এম নাজমুল আহসান হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এরপর ২০১২ সালের ১৫ এপ্রিল হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হন তিনি।আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি নাজমুল আহসান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। | 6 |
জনপ্রশাসন মন্ত্রণালয়কে সব প্রতিষ্ঠানের কাছে সবসময় অনুসরণীয় হয়ে থাকতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম অনুসরণ করে। তাই আমাদের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজেদের কর্মকাণ্ড অন্যদের কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, নিজেদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সবক্ষেত্রে অনুসরণীয় মন্ত্রণালয় হিসেবে তুলে ধরতে হবে। এসময় ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে শুদ্ধাচার চর্চা করতে সব কর্মকর্তা-কর্মচারীকে আহ্বান জানান প্রতিমন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়টির বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দপ্তর/সংস্থা প্রধানদের মধ্যে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছা, ১-১০ গ্রেডভুক্ত ক্যাটাগরিতে উপসচিব শেলিনা খানম এবং ১১-২০ গ্রেডভুক্ত ক্যাটাগরিতে কম্পিউটার অপারেটর মো. রাকিবুল হক ভূঁইয়াকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়। | 6 |
পাকিস্তানের রাষ্ট্রদূত জাহিদ নাসরুল্লাহকে তলব করেছে আফগানিস্তান সরকার। আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদে এই তলব। তার এই মন্তব্যের প্রতিবাদ জানাতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জাহিদ নাসরুল্লাহকে তলব করা হয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, পাকিস্তান রাষ্ট্রদূতের এ বক্তব্য আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বিকালে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিডি প্রতিদিন/কালাম | 3 |
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে রোববার গ্রুপ-১-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। অথচ জয়ের ভালো সুযোগ ছিল টাইগারদের। বাজে ফিল্ডিংয়ের ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের। বাংলাদেশের হারে হতাশ ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন তারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেই জাতীয় দলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহদের সাহস দিয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মাশরাফি একটি স্ট্যাটাস দিয়েছেন। ম্যাশ লিখেছেন : 'ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ। বাংলাদেশ।'সূত্র : বাসস | 12 |
নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু এবং সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম আটককে করেছে করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের হাফরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। উলেখ্য, নাটোর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অবর্তমানে সাধারণ সম্পাদক আমিনুল হককে নিয়ে শহিদুল ইসলাম বাচ্চুই দল পরিচালনা করে আসছেন। বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৮/আরাফাত | 6 |
ঢাকায় পল্টন ময়দান আউটার স্টেডিয়ামে জাতীয় স্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুল ৪-০ গোলে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল ফেনীকে হারিয়ে শিরোপা জিতেছে। বিজয়ী দলের পক্ষে হাসান হাওলাদার, রমজান শেখ, তামিম হোসেন ও মিরাজুল ইসলাম প্রত্যেকে ১টি করে গোল করেন। ম্যাচের শুরু থেকে দাপটেই খেলেছে বাগেরহাটের কিশোররা। এর আগে গত মার্চে শেষ হওয়ার কথা ছিল এই জাতীয় স্কুল ফুটবল টুর্ণামেন্ট। কিন্তু করোনা ভাইরাসের কারণে সরকার সব ধরনের খেলাধুলা বন্ধ করে দিলে চূড়ান্ত পর্বের বাকি ম্যাচগুলো হলো ৯ মাস পর। যেখানে ফাইনালে শেষ হাসি হেসেছে বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুলের কিশোররা। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি, মেডেল ও এক লক্ষ টাকার চেক ও রানার-আপ দলকে ট্রফি, মেডেল ও পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়া টুর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতা (৪ গোল) ও সেরা খেলোয়াড় ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের মুনতাদির ফুয়াদ ইবনে নূর, ম্যান অব দ্য ফাইনাল বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুলের হাসান হাওলাদার, সেরা গোলকীপার বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুলের হাবিবুর রহমান এবং অংশগ্রহণকারী অন্যান্য দলকে ট্রফি প্রদান করা হয়। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দীন, বাফুফে ও এএফসি সদস্য এবং বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আইএফআইসি ব্যাংকের শাহ মঈন উদ্দিন, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, বাফুফে সদস্য ও স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া, নুরুল ইসলাম (নুরু), সদস্য সত্যজিৎ দাশ রূপু, সদস্য মহিদুর রহমান মিরাজ ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। | 12 |
রাজধানীর সেগুনবাগিচা তোপখানা রোড এলাকার একটি বাসা থেকে তাসমিয়া তারমীন তাসমি (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা দেড়টার দিকে পুলিশ সংবাদ পেয়ে তোপখানা রোডের নকশী হোম নামের ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল আলম জানান, তোপখানা রোডের ওই তরুণী তাঁর পালক বাবা-মার সঙ্গে থাকত। তার পালক বাবার নাম আবুল কাশেম।এসআই আরও জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, গত দুই দিন আগে তাঁর রুমের দরজা বন্ধ করে দেয় তাসমি। কোন সাড়াশব্দ ছিল না। আজকে দরজা ভেঙে ওই তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই তরুণী জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রায় সময় তাসমি রুমের দরজা বন্ধ করে থাকত। আবার বের হতো। এ কারণে তাঁরা বুঝতে পারেনি। পরে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়।রাশেদুল আলম বলেন, অন্য কোন ঘটনা আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। | 6 |
সুখবর নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ফোক ডিভা সায়েরা রেজা। তবে সে সুখবরের কথা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন বলে জানালেন তিনি।সুফি ও ফোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়েরা রেজা। ২০২০ এ দেশসেরা ফোক শিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড পাওয়া সায়েরা পারিবারিক কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রে বাস করলেও গানের কাজে ঘুরে বেড়ান বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একাধিক কনসার্ট, সিনেমা, নাটক ও নতুন গানে কণ্ঠ দিতে প্রায় ১ বছর পর দেশে ফিরলেন এ নন্দিত কণ্ঠশিল্পী।বাংলার মাটি ও মানুষের গান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উদ্যোগী শিল্পীদের অন্যতম সায়েরাকে, লোকগানে আসামান্য অবদানের জন্য এবছর বাংলাদেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে অগ্রণী প্রতিষ্ঠান 'ঐক্য ফাউন্ডেশন' তাদের শুভেছাদূত হিসেবে নিযুক্ত করেন। একইসঙ্গে তিনি প্রতিষ্ঠানটির আমেরিকা অংশের উপদেষ্টা নির্বাচিত হন। সায়েরা রেজার সংগীত ক্যারিয়র ৩০ বছরে, আর এ দীর্ঘ সময়ে কন্ঠবন্দী করেছেন অনেক জনপ্রিয় গান ও অ্যালবাম। বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে শিল্পীর 'সুখের অমিল' (২০০৮), আরফিন রুমির সংগীতায়োজনে 'এক নিমেষে' (২০১০) এবং লোকগান নিয়ে 'আরবান ফোকস' (২০১৬)- অ্যালবামগুলোর কথা নিশ্চয়ই মনে আছে অনেকের । ধার ধারিনা, না না না তা হবে না, ওরে সোনা তুই আস্তে চল - এসকল সুপারহিট গানের পাশাপাশি গায়িকা সায়েরার ১টি ফোক গান 'আসাম যাবো' সম্প্রতি ভাইরাল হয়েছে। শুধু ইউটিউবে গানটির অডিও ভিউ ১০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।মুক্ত মঞ্চের অনবদ্য ও শক্তিশালী শিল্পী সায়েরা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এবছর নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ফ্লোরিডা অঙ্গরাজ্য সমুহে একাধিক বড় বড় কনসার্টে অংশ নিয়েছেন, মাতিয়েছেন দর্শক। এবছর ২ টি সিনেমা, ১টি নাটকসহ শিল্পীর মোট ৮ টি নতুন গান প্রকাশিত হয়েছে। বছরের শুরুর দিকে আর টিভির জনপ্রিয় মিউজিক্যাল রিয়েলিটি শো 'বাংলার গায়েন'-এর একজন আইকন জাজের দায়িত্ব পালন করেন তিনি। অন্যান্য কাজের পাশাপাশি অচিরেই ১টি এল. পি. প্রকাশের সম্ভাবনা রয়েছে। দেশীয় সঙ্গীতে হারিয়ে যাওয়া বনেদী এ মাধ্যমটিকে ফিরিয়ে আনতেই এর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন সায়েরা রেজা। | 2 |
বেলুচিস্তানে সশস্ত্র উগ্রবাদীদের হামলায় প্রাণ হারিয়েছেন পাকিস্তানের সাত সেনা সদস্য। ওই সময় পাকিস্তানি সেনাদের গুলিতে ১৩ উগ্রবাদীও নিহত হন। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ। পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদ আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন, 'আমাদের সশস্ত্র বাহিনী বড় ধরনের একটি হামলা প্রতিহত করেছে। সংঘর্ষে সাত সেনা ও ১৩ উগ্রবাদী নিহত হয়েছেন। আরও চার-পাঁচ উগ্রবাদীকে ঘিরে রাখা হয়েছে। তাদের বিষয়ে সেনাবাহিনী ব্যবস্থা নেবে।' বেলুচিস্তানের এ হামলায় ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর বলেছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো হামলাকারী সশস্ত্র উগ্রবাদী ও তাদের মদদদাতাদের মধ্যকার যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলতে সক্ষম হয়েছে। এক দিন আগে চালানো এ হামলার নির্দেশনা দেয়া হয়েছে ভারত ও আফগানিস্তান থেকে। এর আগে, গত সপ্তাহে গোয়াদার বন্দরের কাছে উগ্রবাদীদের হামলায় পাকিস্তানের ১০ সেনা নিহত হন। এটা গত কয়েক বছরের মধ্যে বেলুচিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা। এসব উগ্রবাদীরা সাধারণত পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও তেল-গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালিয়ে থাকে। চীনা প্রকল্প ও এর সংশ্লিষ্টরাও তাদের আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছে। গত বছর বেলুচিস্তানে উগ্রবাদীদের হামলায় ১০ চীনা প্রকৌশলীসহ ২৬ জন নিহত হন। সূত্র : জিও নিউজ, ডন | 3 |
কেজি দরে তরমুজ বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।ময়মনসিংহ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মহাবুবুল হক রাজিব বিষয়টি নিশ্চিত করেন।মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল জানান, অভিযানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বলেন, তরমুজ কেজি দরে বিক্রি করায় চার মামলায় ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যেন বেশি রাখা না হয় সে জন্য সতর্ক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে। | 6 |
আলাদতের নির্দেশে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমিকে প্রধান করে ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতালটির পরিচালক আরও জানান, নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমিকে প্রধান করে মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাফিজ সরকারকে সদস্য সচিব এবং অর্থপেডিকস বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফখরুল আমিন খানকে সদস্য করে এই বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, আদালতে জবানবন্দিতে কার্টুনিস্ট কিশোরের অভিযোগ করেছেন, তাকে গত বছরের মে মাসে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে তিনি পিঠে, পায়ে ও কানে আঘাত পেয়েছেন। সেই কারণে আদলতের নির্দেশে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ এই বোর্ড গঠন করা হয়েছে। পরবর্তী কার্যদিবসে এই মেডিকেল বোর্ড কিশোরকে স্বাস্থ্য পরীক্ষা করবেন। স্বাস্থ্য পরীক্ষার পরে সঠিক সময় মেডিকেল বোর্ড আদালতে একটি প্রতিবেদন জমা দেবে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
টাইগার শ্রফ ও সারা আলী খান, বর্তমানে বলিউডে অন্যতম জনপ্রিয় দুই অভিনয়শিল্পী। অবশেষে জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন তারা। সারা বলিউডে পা রাখার পর থেকেই টাইগারের সঙ্গে তার সিনেমায় অভিনয়র গুঞ্জন শোনা যাচ্ছিল। কিছুদিন আগে 'হিরোপান্তি টু' সিনেমায় এই অভিনেত্রীকে প্রায় চূড়ান্ত করেছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। বলিউডহাঙ্গামা ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 'বাঘি ফোর' সিনেমায় টাইগার বিপরীতে পর্দায় হাজির হবেন সারা। একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, 'বাঘি ফোর সিনেমার জন্য সারা সবার চেয়ে এগিয়ে আছেন। হিরোপান্তি টু সিনেমায় তাকে প্রায় চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পরে তারা সুতারিয়াকে নেওয়া হয়। কিন্তু সাজিদ এক কথার মানুষ। তিনি এই অভিনেত্রীকে বাঘি ফোর সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। সারারও তার চরিত্রটি পছন্দ হয়েছে এবং তার টিম শিডিউলের বিষয়টি নিয়ে কাজ করছে।' এদিকে বর্তমানে বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত টাইগার শ্রফ। 'হিরোপান্তি টু'র পর 'বাঘি ফোর' সিনেমার শুটিং শুরু করবেন তিনি। অন্যদিকে, সারার ঝুলিতেও একাধিক সিনেমা রয়েছে। 'আতরাঙ্গি রে' ছাড়াও 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা' ও দিনেশ বিজনের ম্যাডক্স ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে তাকে। বিডি প্রতিদিন/কালাম | 2 |
জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে সবাইকে ধন্যবাদ জানান তিনি। গতকাল ২৭ জুলাই ছিল জয়ের জন্মদিন। ১৯৭১ সালের এদিনে অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘর আলো করে জন্ম নেন তিনি। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে যান ভারত। সেই দেশেই কাটে তার শৈশব ও কৈশোর। ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক-প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জয়। গত ২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন সজীব ওয়াজেদ জয়। সোফিয়া নামে তাদের একটি মেয়ে আছে। লেখাপড়া করা অবস্থায় রাজনীতির প্রতি অনুরক্ত থাকলেও জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান ২০১০ সালে। ওই বছর ২৫ ফেব্রুয়ারি জয় রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে দলীয় রাজনীতিতে আসেন। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন এবং দেশের বিভিন্ন এলাকা সফরের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বেশ ভালো প্রভাব সৃষ্টি করতে সক্ষম হন। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্গম সাপধরী ইউনিয়নে অটিস্টিক শিশুদের জন্য একটি স্কুল উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ আগস্ট) দুপুরে ইউনিয়নের মুক্তির বাজার এলাকায় স্কুলটি উদ্বোধন করেন সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন।স্কুল পরিচালনা কমিটির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাপধরী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসান সোহাগ, রবিউল প্রমুখ।প্রধান শিক্ষক মেহেদী হাসান সোহাগ বলেন, 'স্কুলটিতে প্রথম থেকে ৫ম শ্রেণিতে ৮০ জন শিক্ষার্থী রয়েছে। ১২ জন শিক্ষক এদের পাঠদান করবেন'। | 6 |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ বিশেষ সাজে সাজছে এফডিসি। সিনেমার ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র আহ্বায়ক কমিটি নানা কর্মসূচি ঘোষণা করেছে। চলচ্চিত্রের বাইরেও আমন্ত্রণ জানানো হয়েছে অনেককেই। আজকের আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা।এ বিষয়ে শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন বলেন, 'আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদ্যাপনে এফডিসিতে বড় আয়োজন করতে চলেছি। সকাল থেকেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল অর্পণসহ নানা আয়োজন থাকছে। এতে অংশ নেবেন চলচ্চিত্রের শিল্পী, কলাকুশলীসহ আমন্ত্রিত ব্যক্তিরা। চলচ্চিত্রের বাইরেরও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। তবে এদিন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মস্থানে যাবেন। ওনাদের সঙ্গে বিশিষ্টজনদের বেশির ভাগই বঙ্গবন্ধুর জন্মস্থানে শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত হবেন। সে ক্ষেত্রে অনেককেই হয়তো পাচ্ছি না। তবে চলচ্চিত্রের মানুষের সরব উপস্থিতি থাকবে বলে আশা করছি।'জানা যায়, এদিন সকাল থেকে এফডিসিতে কোরআন খতম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, মধ্যাহ্নভোজ, বঙ্গবন্ধুর ওপর আলোচনা সভা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ইতিহাসসহ বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রপ্রদর্শনী, রাতে 'চিরঞ্জীব মুজিব' সিনেমাটির প্রদর্শনী হবে।কয়েক দিন ধরেই চলচ্চিত্রের মানুষেরা এই আয়োজনে ব্যস্ত ছিলেন। ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লাসহ অনেকের সঙ্গেই দেখা করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কার্যকরী সদস্য জেসমিন, চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মোহাম্মদ হোসেনসহ অনেকে। | 6 |
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে রবিবার। এর আগেই শনিবার দেশজুড়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন তিনি। এদিন বিকেলে এক প্রশ্নোত্তর পর্বে এ আহ্বান জানান ইমরান খান। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল, রেডিও ও ডিজিটাল মাধ্যমগুলোতে প্রায় এক ঘণ্টা ধরে তা সরাসরি সম্প্রচার করা হয়। ক্ষমতাসীন সরকারকে উৎখাতে যে বিদেশি চক্রান্ত চলছে তার বিরুদ্ধে ইমরান খান দেশজুড়ে তরুণদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনার আওয়াজ তুলুন এবং প্রতিবাদ করুন। এটি আমার জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য। বিডি প্রতিদিন/এমআই | 3 |
৫০ শতাংশ মানুষ টিকা নিলে শিথিল হতে পারে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের লকডাউন। আজ মঙ্গলবার নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল একটি রাজ্য। এই রাজ্যেই অবস্থিত সিডনি শহর। যেখানে বাস করেন প্রায় ৫০ লাখ মানুষ। বিশ্লেষকেরা বলছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যের লকডাউন শিথিল হলে সেটি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকারের জন্য ইতিবাচক হবে,। কারণ অস্ট্রেলিয়ার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম ধীর গতির হওয়ায় বিতর্কিত হয়েছে স্কট মরিসনের সরকার।জানা গেছে, অস্ট্রেলিয়ার অর্থনীতিতে নিউ সাউথ ওয়েলস প্রায় ১ দশমিক ৪৭ ট্রিলিয়ন ডলার অবদান রাখে। তবে ডেলটা ভ্যারিয়েন্টের কারণে সম্প্রতি রাজ্যটিতে করোনার সংক্রমণ বেড়েছে। গত একদিনে নতুন করে ১৯৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত সপ্তাহে এই রাজ্যে ২৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। যা গত ১৬ মাসের মধ্যে ছিল সর্বোচ্চ।নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সাংবাদিকদের বলেছেন, ৬০ লাখ ভ্যাকসিন দিয়ে অর্ধেক জনসংখ্যাকে কমপক্ষে একটি অথবা দুই ডোজ ভ্যাকসিন দেওয়া যাবে।নিউ সাউথ ওয়েলসে কত মানুষ এখন পর্যন্ত টিকা পেয়েছেন তা বেরেজিক্লিয়ান জানাননি। কিন্তু তিনি জানিয়েছেন, টিকার লক্ষ্য পূরণের পথে রয়েছে রাজ্যটি।বিশ্বের অন্যান্য দেশের অস্ট্রেলিয়ায় কম করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় মৃত্যুও বিশ্বের অন্যান্য দেশের চেয়ে কম।অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ৩৪ হাজার ৫০০ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯২৫ জন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, এই বছরের শেষ দিকে ৭০ শতাংশ অস্ট্রেলিয়ার মানুষ টিকা পাবে।অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের আটটি কাউন্সিলের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন। ২৫ জুন মধ্যরাত থেকে শুরু হওয়া লকডাউন আগামী ২৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। । | 3 |
পুড়ে ধ্বংসস্তূপ হওয়া এলাকায় ঘুরে ঘুরে নিজের ঘরটি খুঁজছিলেন রফিকুল ইসলাম। শেষ পর্যন্ত পেয়েছেন আসবাব পোড়া ছাই। তা-ই দেখিয়ে বললেন, এখানেই ঘর ছিল। খাট, টিভি, ফ্রিজ সব ছিল। ছিল সাজানো ছোট্ট সংসার। এখন পুরো পরিবারেরই মাথা গোঁজার ঠাঁই নেই।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তির দক্ষিণ-পূর্ব কোণে একটি ঘরে থাকতেন রফিকুল ও তার পরিবার। গতকাল সোমবার ভোরের আগুনে চোখের সামনে সব ছাই হয়ে গেছে।
পেশায় রিকশাচালক রফিকুল জানান, রাতে সবকিছু নিয়েই ঘুমিয়েছিলেন। আগুন লাগার খবরে ঘুম ভেঙে গেলে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বের হন। মুহূর্তেই চোখের সামনে মাথা গোঁজার ঠাঁই নিজের ঘরটিও পুড়তে দেখেন।
রফিকুলের মতো এই কান্না বস্তিজুড়েই। সাততলা ওই বস্তিতে আগুনে তার মতো কয়েকশ পরিবার সব হারিয়ে নিঃস্ব্ব হয়েছেন। তবে আগুনে হতাহতের খবর মেলেনি। গতকাল ভোর ৪টার দিকে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস বলছে, আগুনে শতাধিক ঘর পুড়েছে। তবে বস্তির লোকজন বলছেন, একেকটি ঘরে ভিন্ন ভিন্ন একাধিক পরিবার থাকতেন। সে হিসেবে আগুনে পাঁচ শতাধিক পরিবারকে পথে বসিয়ে দিয়েছে। ছয় মাস আগে এই সাততলা বস্তিতে আগুন লেগে আড়াই শতাধিক ঘর পুড়েছিল।
গতকালের আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস তাৎক্ষণিক জানাতে পারেনি। তবে ঘটনার কারণ উদ্ঘাটন এবং ক্ষতির পরিমাণ নিরূপণে সংস্থাটি চার সদস্যের কমিটি করেছে। ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বস্তিটিতে অনেক অবৈধ গ্যাস ও বিদ্যুতের লাইন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দুটির থেকে যেকোনো একটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। টিন ও বাঁশের মতো দাহ্যবস্তু থাকায় আগুন নেভাতে সময় লেগেছে।
বস্তির একজন বাসিন্দা সাফিয়া আক্তার বলছিলেন, রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ পাশে একটি ঘরে রান্নার কাজ চলছিল। চুলা থেকে হঠাৎ করে গ্যাস লিকেজ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এরপর সেখানে থাকা লোকজন আগুন আগুন বলে চিৎকার শুরু করলে তিনিসহ অনেকেই ঘুম থেকে উঠে বাইরে আসেন। শুরুর দিকে তাদের অনেকেই পানি দিয়ে তা নেভানোর চেষ্টাও করেছিলেন। না পেরে শুধু প্রাণ নিয়ে তারা নিরাপদে চলে যাওয়ার চেষ্টা করেন।
সাফিয়ার মতো আরও কয়েক বাসিন্দা বলেন, বস্তির এক জায়গাতে আগুন লাগলে তা দ্রুতই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। প্লাস্টিকের পাইপে থাকা গ্যাস আর দুর্বল বৈদ্যুতিক তারের জন্য আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সাততলা বস্তির পোড়া অংশটি ঘুরে দেখা যায়, ছাই ঘেঁটে অনেক বাসিন্দাই শেষ সম্বলটুকু খুঁজে বের করার চেষ্টা করছিলেন। কেউ কেউ সব হারিয়ে পোড়া ভিটায় বিস্ময়ে দাঁড়িয়ে দেখছিলেন আর চোখের পানি মুছছিলেন।
আগুনে সব হারানো সালমা খাতুন বলেন, ঘরে থাকা খাবার, কাপড় সব পুড়েছে। কানের স্বর্ণের দুল আর হাতের বালা দুটি নিয়েও বের হতে পারেননি। তবে এসবের চেয়ে তার কষ্টটা দুটি পোষা পাখি নিয়ে।
অনেকটা হাহাকার করে বলছিলেন, খাঁচার ভেতর পাখি দুটিকে নিজের সন্তানের মতো করেই লালন করছিলেন। নিজে না খেয়ে এদের খাওয়াতেন। আগুন লাগার পর ধোঁয়া দেখে নিজেরা বের হলেও সেই খাঁচাটি আর নিতে মনে ছিল না। সকালে দেখেন খাঁচার ভেতর পাখি দুটি পুড়ে অঙ্গার হয়ে গেছে।
বস্তির বাসিন্দা পোশাককর্মী নাসরিন আক্তার বলছিলেন, তারা কিছু নিয়েই বের হতে পারেননি। ঘরে ১৫ হাজার টাকা রেখেছিলেন, তাও পুড়েছে। কোথায় থাকবেন, খাবেন কী কিছুই বুঝতে পারছেন না।
আগুন নেভানোর পর বাবা শহীদুল ইসলামকে নিয়ে পোড়া ধ্বংসস্তূপে ছাই ঘেঁটে নিজের বই খুঁজছিল স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তার। কিন্তু তা আর পাওয়া যায়নি, পোড়া আসবাবের নিচে মিলল পোড়া বইয়ের অংশবিশেষ। তা ধরেই ডুকরে কাঁদছিল মেয়েটি।
মেয়েটির বাবা শহীদুল বলেন, আগুন লাগার পর স্মৃতিসহ তিন সন্তান আর স্ত্রীকে নিয়ে বের হতে পেরেছিলেন। কিন্তু ওর বইগুলো বের করতে পারেননি। বুঝতে পারছেন না বই কেনার টাকা পাবেন কোথায়?
মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের বিশাল জায়গাজুড়েই নানা নামে বস্তি গড়ে উঠেছে। এসব বস্তির খুপরি ঘরগুলোতে নিম্ন আয়ের রিকশাচালক, দিনমজুর, গৃহকর্মী ও পোশাক কর্মীদের বসবাস। বিভিন্ন সময়েই আগুন লেগে তারা নিঃস্ব হন। স্থানীয় লোকজন বলছিলেন, গত বছরের ২৩ নভেম্বর মধ্যরাতে মহাখালীর ওই বস্তি এলাকায় ভয়াবহ আগুন লেগেছিল। এর আগে ২০১২, ২০১৫ ও ২০১৬ সালেও সাততলা বস্তি এলাকায় আগুন লাগে।
'বস্তির কেউ অভুক্ত থাকবে না': আগুন লাগার পর সাততলা বস্তি এলাকায় যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন।
মেয়র বলেন, ক্ষতিগ্রস্ত কেউ অভুক্ত থাকবে না। তাদের সহায়তায় প্রয়োজনীয় সবকিছু করা হবে। আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ পাঁচ হাজার করে টাকা, তিন বেলা খাবার, ঢেউটিন এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
আতিকুল ইসলাম আরও বলেন, বস্তিবাসী আমাদের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদের উচ্ছেদ নয় পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।
| 6 |
মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ যে কয়টি বিষয় নিয়ে গর্ব করতে পারে, তার একটি নিশ্চিতভাবেই মঞ্চনাটক। বাহাত্তর সাল থেকেই বিভিন্ন নাট্যসংগঠন বিচিত্র সব নাটক উপহার দিয়ে সমাজজীবনে গভীর রেখাপাত করতে পেরেছিল। সমাজের নানা ধরনের অপূর্ণতা কিংবা অসামঞ্জস্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল এসব নাটক। তারই একটি ছিল থিয়েটারের 'সুবচন নির্বাসনে'। লিখেছিলেন ও নির্দেশনা দিয়েছিলেন আবদুল্লাহ আল-মামুন। সে নাটকে আমাদের দেশে প্রচলিত বচনগুলোর অসহায়ত্ব দেখানো হয়েছিল। প্রতিটি বচনই যে অসার হয়ে গেছে, সেটাই ছিল নাটকের মূল বিষয়।বর্তমানকালের কিছু ঘটনার আলোকে আমরা বোঝার চেষ্টা করব, আসলেই আবহমানকাল ধরে আমাদের চিন্তার খোরাক জুগিয়েছে যে প্রবাদবাক্য, বচন ইত্যাদি, তারা আসলে কেমন আছে।মরা হাতি লাখ টাকা: ই-কমার্সই-কমার্সের নামে যে সামাজিক নাটকগুলো রচিত হচ্ছে হাল আমলে, তার নাট্যকারদের বাহ্বা দিতেই হবে। নানা ভনিতায় তারা জনগণের আস্থা অর্জন করে হাজার কোটি টাকার ব্যবসা ফেঁদে; তারপর হঠাৎ করে বলছে, 'সর্বনাশ! আমরা ফেল করেছি!'এরই মধ্যে এ খাতে 'ইনভেস্ট' করে ফেলা মানুষেরা মাথা চাপড়াচ্ছেন আর হায় হায় করছেন। অনেকেই নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে এই জুয়া খেলায় নাম লিখিয়েছিলেন। ই-ব্যবসায়ীরাও সমাজের 'আলোকিত' ব্যক্তিদের কবজা করে নিয়ে এমন এক বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করেছিলেন যে সাধারণ মানুষ ভাবতেই পারেননি, তাঁরা হঠাৎ পা হড়কে পড়তে পারেন। এখানে আরেকটি প্রবাদের কথাও এসে যায়, 'অতি লোভে তাঁতি নষ্ট'। লোভের হাতছানিতে অন্ধ হয়ে যখন কেউ কোনো ফাঁদে পা দেয়, তখন তার কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তোলা চলে।একের পর এক ই-কমার্স প্রতিষ্ঠান জানিয়ে দিচ্ছে, তারা ব্যর্থ হয়েছে। কিন্তু মাছের তেলে মাছ ভেজে খেতে খেতে এই ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর শরীরেও যে তেল-চর্বি লাগেনি, সে কথা কে বলবে? ১ লাখ টাকার কোনো পণ্য ৫০ হাজার টাকায় দেওয়ার অঙ্গীকার যিনি করেন, তিনি যে সৎ ব্যবসায়ী হতে পারেন না, সেটা বোঝার জন্য মহাজ্ঞানী হতে হয় না। সাধারণ গণিতের প্রাথমিক ধারণা থাকলেই মনে প্রশ্ন জেগে ওঠার কথা, ভর্তুকির গর্তটা এরা কী দিয়ে ভরবে?কেন বলছি, মরা হাতির দাম লাখ টাকা? কারণ, এই শতকোটি বা হাজার কোটি টাকার বেশির ভাগই কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আদালতে শাস্তি পাবেন অপরাধীরা (যদি শাস্তি পায়), শাস্তির মেয়াদ খেটে বের হয়ে আসবেন, তখন কিন্তু এই প্রবাদটি পোক্ত হয়ে উঠতে পারে। বোঝা যেতে পারে, 'নিঃস্ব' হয়ে যাওয়া হাজার-লাখ মানুষকে ধোঁকা দিয়ে একদল মানুষ কীভাবে লাভবান হয়েছেন! সেই 'হারানো টাকা' দিয়েই তাঁরা তখন নরক গুলজার করবেন। কেউ জানতেও পারবে না, কয়েক বছর আগে তাঁরা কত মানুষের স্বপ্ন ভেঙে চুরমার করেছেন।অল্পবিদ্যা ভয়ংকরী: কোভিডের সূত্রসেই সব ওয়াজকারীকে এখন সামনে আনতে হবে। কোভিড নিয়ে যাঁরা ধর্মকে জড়িয়ে মিথ্যাচার করেছেন। তাঁরা প্রমাণ করতে চেয়েছেন যে মহান সৃষ্টিকর্তা নাকি ইহুদি, নাসারাদের শায়েস্তা করার জন্য এই রোগ পাঠিয়েছেন। ধর্মে-ধর্মে বিরোধ সৃষ্টির প্ররোচনা এটা। ইরানে কোভিড ছড়িয়ে গেলে তাঁরা তারও হাস্যকর ব্যাখ্যা দিয়েছেন। মাস্ক না পরার আহ্বান জানিয়ে তাঁরা রীতিমতো 'বিপ্লব' সাধন করেছেন! তাঁদের কেউ কেউ স্বপ্নে কোভিডের টিকার সূত্রও আবিষ্কার করেছেন বলে জনগণকে বিভ্রান্ত করেছেন। এমনও বলেছেন, কোভিডের ভ্যাকসিন নিলে মেয়েরা ছেলে হয়ে যাবে।অবলীলায় তাঁরা যে মিথ্যাচার করেছেন, তাতে দেশের অনেক ধর্মপ্রাণ মানুষই বিভ্রান্ত হয়েছেন। এই এক দুর্ভাগ্য, কেউ মিথ্যাচার করলে তা যাচাই-বাছাই না করেই মেনে নেওয়ার প্রবণতা রয়েছে আমাদের। 'হুজুর' যদি কিছু বলেন, তাহলে তা বিনা দ্বিধায়, প্রশ্নহীনভাবে মেনে নেওয়া হয়। যদি তা হয় ধর্ম নিয়ে, তাহলে তো সোনায় সোহাগা! পবিত্র কোরআন ও হাদিস শরিফ থেকে রেফারেন্স ছাড়া উদাহরণ দেওয়ায় মনগড়া উদ্ভট অনেক কিছুই তাঁরা ছড়িয়ে দিতে পারেন সাধারণ মানুষের মনে। অল্পবিদ্যা ভয়ংকরী, এটা যেমন এ ক্ষেত্রে ঠিক, তেমনি এর পেছনে মানুষকে ধর্মের নামে মিথ্যা বলে হিংস্র, প্রতিক্রিয়াশীল, পরমত অসহিষ্ণু করে তোলার কোনো ষড়যন্ত্র আছে কি না, সেটাও খতিয়ে দেখতে হবে।অর্থই অনর্থের মূল রূপপুরের বালিশআমরা এ বচনটি একটু উল্টে নিলেই তা ঠিক ঠিকমতো বসে যাবে ঠিক জায়গায়। আমাদের বলতে হবে 'অনর্থই অর্থের মূল'। অনর্থ না বাধালে এই অর্থ হস্তগত করা সম্ভব নয়। আমরা রূপপুরে বালিশ-কাণ্ডের কথা বলছি।ব্যাপারটা তো শুধু এই নয় যে, ছয় হাজার টাকা দামে বালিশ কেনা হয়েছে কিংবা ৩০টি কমফোর্টার বেশি দামে কিনে প্রতিটিকে আলাদা আলাদা ট্রাকে করে প্রকল্প এলাকায় আনা হয়েছে! ব্যাপারটা হলো, এই কেনাকাটার প্রতিটি জায়গায় দুর্নীতি হয়েছে।এ ব্যাপারে আমি যখন চেনাজানা মহলে কথা বলতে গেলাম, তখন এক সুহৃদ বলল, 'আপনি কি ভেবেছেন এটা শুধু সরকারি কেনাকাটায় হয়? আপনার অফিসে খোঁজ নিয়ে দেখুন, দরপত্র দিয়েই মালামাল কেনা হয়। একটা তিন টাকা দামের কলম যদি সর্বনিম্ন দরপত্রে ৫০০ টাকা লেখা হয়, তাহলে সে দামেই কেনা হবে।'এ কথা বলে তিনি যখন বুঝিয়ে দিলেন, কীভাবে, কাদের সঙ্গে যোগসাজশ করে কারা কীভাবে লাভবান হয়, তখন জলের মতো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। অনর্থ না ঘটালে সহজে বড়লোক হওয়া যায় না। এ প্রক্রিয়াটি একটি প্রচলিত প্রক্রিয়া। ধরা না পড়লে এটার দিকে চোখ যায় না কারও।কষ্ট না করলে কেষ্ট মেলে না: গাড়ির ড্রাইভারস্বাস্থ্য অধিদপ্তরের এক গাড়িচালক কষ্ট না করেই কেষ্টর দেখা পেয়েছেন। তিনি নিজের প্রভাব খাটিয়ে যা যা করেছেন, তাতে পরিশ্রমের কিছুই ছিল না। তবে নিশ্চয়ই নানাভাবে শুধু ম্যানেজ করতে হয়েছে ঊর্ধ্বতন কাউকে। ফলে বেশ কয়েকটি বাড়ি, জমি ইত্যাদির মালিক তিনি হয়ে যেতে পেরেছেন সহজেই। অষ্টম শ্রেণি পাস গাড়িচালক হয়েও হয়ে উঠেছিলেন কোটিপতি গডফাদার। তারপর যে কারণেই হোক ধরা পড়েছেন। ধরা না পড়লে বলা যেত, কষ্ট না করেই কেষ্ট মিলেছে তাঁর। মিলেছিল, কিন্তু ধরে রাখতে পারলেন না। কেউ হয়তো তাঁর প্রতি রাগ করে তাঁর ক্রিয়াকর্ম ফাঁস করে দিয়েছেন!একটু খেয়াল করলেই দেখবেন, যে উদাহরণগুলো দেওয়া হলো, তার কোনোটাতেই কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। অপরাধীরা ধরা পড়েছেন বলেই তাঁদের সম্পর্কে আমরা জানতে পেরেছি। এ ছাড়া যে অগণিত অপরাধী এ রকম সৃষ্টিছাড়া কাজ করে চলেছেন, তাঁদের ব্যাপারে তো আমরা কিছুই জানতে পারি না। তলেতলে অপরাধের জগৎটাকে তাঁরা সুনিয়ন্ত্রিত করে নেওয়ার জন্য 'মেহনত' করে চলেছেন। একটা সময় আসবে, যখন 'সুবচন'গুলোর ফসিলই থাকবে শুধু, কার্যকরভাবে সেগুলো আর পাওয়া যাবে না কোথাও। যেভাবে লুটেপুটে খাওয়া, দেশটাকে অরাজক করে তোলার খেলা শুরু হয়েছে, তাতে মনে হয় সেদিকেই এগোচ্ছে দেশ। | 8 |
যুক্তরাষ্ট্রে ২০২০ সালে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে যারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে ছিলেন তাদের অন্যতম আইনজীবী রুডি জুলিয়ানি। কিন্তু বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালত তার বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিলেন। আদালত জানিয়েছেন, গত নির্বাচন নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করায় রুডি জুলিয়ানির নিবন্ধন স্থগিত করা হয়েছে। ফলে তিনি আপাতত আর আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ওই আদেশে নিউইয়র্কের আদালতের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বলেছেন, রুডি জুলিয়ানি যা করেছেন তাতে জনস্বার্থ হুমকির মুখে পড়েছে। ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন রুডি জুলিয়ানি। এ ছাড়া নিউইয়র্কের মেয়রও ছিলেন তিনি। গত বছরের নির্বাচনের পরপরই ট্রাম্প যখন অভিযোগ তোলেন, নির্বাচনে কারচুপি হয়েছে তখন থেকেই তার পাশে ছিলেন রুডি জুলিয়ানি। এ জন্য সমালোচিতও হয়েছেন তিনি। কিন্তু বৃহস্পতিবার আদালত যে সিদ্ধান্ত জানিয়েছেন তা জুলিয়ানির জন্য বড় ধাক্কা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কারণ 'দুর্দান্ত এবং সুদক্ষ' আইনজীবী হিসেবে বিবেচনা করা হতো তাকে। যদিও বিগত কয়েক বছরে জুলিয়ানির ভাবমূর্তি বেশ সংকটের মুখে পড়েছে। কারণ জুলিয়ানির অপরাধও তদন্ত হয়েছে। সম্ভাব্য অবৈধ তদবিরের অভিযোগ জুলিয়ানির বিরুদ্ধ তদন্ত চালিয়েছে ম্যানহাটন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিবিসির খবরে বলা হয়েছে, নিউইয়র্কের আদালতের এই আদেশের পর ট্রাম্প ৭৭ বছর বয়সী এই আইনজীবীর পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প। জুলিয়ানিকে 'মহান দেশপ্রেমিক' বলেছেন তিনি। এদিকে আদালতের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন জুলিয়ানির আইনজীবীরা। তার দুই আইনজীবী জন লেভেনথাল এবং ব্যারি কামিন্স এক বিবৃতিতে বলেছেন, তাঁরা আদালতের সিদ্ধান্তে হতাশ। জুলিয়ানি এমন কিছু করেননি যা জনস্বার্থের জন্য হুমকির। এ প্রসঙ্গে সিএনএনের আইনবিষয়ক বিশ্লেষক ইলি হনিগ বলেন, এমন ধরনের সিদ্ধান্ত অস্বাভাবিক। তবে যেসব তথ্য উপাত্তের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো সবই নির্বাচন সংক্রান্ত। আদালত বলেছেন, কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন জুলিয়ানি। জুলিয়ানির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছিল বেশ আগেই। চলতি বছরের শুরুর দিকে নিউইয়র্ক স্টেট বার অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়েছিলেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দুই সদস্য টেড লিউ ও মনডায়ের জোনস। তাদের দাবি ছিল, আইনজীবী রুডি জুলিয়ানির বিরুদ্ধে তদন্ত করা হোক এবং তাঁকে অযোগ্য ঘোষণা করা হোক। ক্যাপিটল হিল হামলার আগে ট্রাম্প সমর্থকদের উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এমন পদক্ষেপের দাবি জানিয়েছিলেন তারা। | 3 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.