text
stringlengths
1
58.1k
label
int64
0
12
'আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' চিরঞ্জীব গানের গীতিকার ভাষাসৈনিক, বরেণ্য সাংবাদিক সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, 'তাঁর মৃত্যু এক কিংবদন্তির বেদনাবিধুর প্রয়াণ।'আজ বৃহস্পতিবার লন্ডনে স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে ৮৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই সব্যসাচী প্রতিভার মৃত্যুসংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।কান চলচ্চিত্র উৎসবে বঙ্গবন্ধু বায়োপিক 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করতে ফ্রান্সে অবস্থানরত ড. হাছান তাঁর শোকবার্তায় বলেন, 'ভাষাসৈনিক, সাংবাদিক, গীতিকার, কলামিস্ট, সাহিত্যিক ও রাষ্ট্রচিন্তাবিদ আবদুল গাফফার চৌধুরীর মৃত্যু বাংলাদেশ ও বাঙালির জন্য অত্যন্ত বেদনার।'মুক্তিযুদ্ধকালে মুজিবনগর সরকার নিবন্ধিত স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবদুল গাফফার চৌধুরী আজীবন তাঁর সুচিন্তিত লেখনী দিয়ে দেশের প্রধান গণমাধ্যমগুলো তথা দেশের মানুষের মননকে সমৃদ্ধ করে গেছেন, যোগ করেন হাছান মাহমুদ।বঙ্গবন্ধুর সঙ্গে আবদুল গাফফার চৌধুরীর নিবিড় সম্পর্ক ছিল, ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সঙ্গে তিনি আলজিয়ার্সে ৭২ জাতি জোট নিরপেক্ষ সম্মেলনে যান উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'বিশ্বাঙ্গনেও অত্যন্ত সম্মানীয় আবদুল গাফফার চৌধুরী ১৯৬৩ সালে ইউনেস্কো পুরস্কার এবং দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকের পাশাপাশি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশ-বিদেশে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।'১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশাল জেলায় জন্ম নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএ অনার্স ডিগ্রিধারী এবং মুক্তিযুদ্ধ সাংবাদিকতায় সাহসী সক্রিয় ভূমিকা রাখা আবদুল গাফফার চৌধুরী তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে মাসিক সওগাত এবং দিলরুবা, মেঘনা, ইত্তেফাক, আজাদসহ আরো কয়েকটি খ্যাতনামা পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, নাটকসহ প্রায় ত্রিশটি গ্রন্থ প্রণয়ন করেছেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও লেখালেখি করেছেন।১৯৭৪ সাল থেকে লন্ডনপ্রবাসী আবদুল গাফফার চৌধুরী প্রবাস জীবনেও লন্ডনের টাওয়ার হ্যামলেটস অঞ্চলের অন্যতম সম্মানীয় 'ফ্রিম্যান' ছিলেন।
6
টেলিভিশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৭১তম অ্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে এবারও সেরাদের সেরা হয়েছে ওয়েব সিরিজ 'গেম অব থ্রোনস'। শ্রেষ্ঠ ড্রামা সিরিজ হওয়ার পাশাপাশি আরও ১২টি বিভাগে পুরস্কৃত হয় এই ওয়েব সিরিজ। এএফপি জানায়, রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হয়েছিল ৭১তম এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। এদিন শ্রেষ্ঠত্বের সম্মান তুলে দেওয়া হয় সেরাদের হাতে। এমি অ্যাওয়ার্ডের মোট ১২২টি ক্যাটাগরির মধ্যে আগেই ক্রিয়েটিভ আর্টস অ্যামিসে দেওয়া হয় ৯৬টি পুরস্কার। চলতি বছরের অস্কারের মতো এই প্রথমবার অ্যামি অ্যাওয়ার্ডসেও কোনো উপস্থাপক ছিলেন না। এক ঝলকে দেখে নেওয়া যাক কারা পেলেন শ্রেষ্ঠত্বের শিরোপা... সেরা ড্রামা সিরিজ: 'গেম অব থ্রোনস' সেরা কমেডি সিরিজ: ফ্লিব্যাগ সেরা কেন্দ্রীয় অভিনেতা (ড্রামা সিরিজ): বিল্লি পোর্টার (পোস) সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): জরিয়ে কমের (কিলিং ইভে) সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): ঝারেল জেরোম (হোয়েন দে সি আস) সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): মিশেল উইলিয়ামস (ফোঁসে/ভর্দন) সেরা অভিনেতা (কমেডি সিরিজ) : বিল হ্যাডার (ব্যারি) সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : ফোব ওয়ালার-ব্রিজ, (ফ্লিব্যাগ) সেরা লিমিটেড সিরিজ: চেরনোবল সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): পিটার ডিঙ্কলেজ (গেম অব থ্রোনস) সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ) : জুলিয়া জারনার (ওজার্ক) সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ) : টনি শালহৌব (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল) সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ) : অ্যালেক্স বোরস্টেইন (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল) সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): বেন উইশও (অ্যা ভেরি ইংলিশ স্ক্যান্ডাল) সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): প্যাট্রিশিয়া আর্কেট (দ্য অ্যাক্ট) সেরা ভ্যারাইটি টক সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার সেরা ভ্যারাইটি স্কেচ সিরিজ: স্যাটারডে নাইট লাইভ সেরা রিয়্যালিটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান: রুপাল'স ড্রাগ রেস সেরা পরিচালক (ড্রামা সিরিজ): জ্যাসন বেইটম্যান (ওজার্ক) সেরা পরিচালক (কমেডি সিরিজ): হ্যারি ব্রাডবির (ফ্লিব্যাগ) সেরা পরিচালক (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): জোহান রেঙ্ক (চেরনোবল) সেরা পরিচালক (ভ্যারাইটি স্পেশাল): ডন রয় কিং (স্যাটারডে নাইট লাভ) সেরা গল্পকার (কমেডি সিরিজ): ফোব ওয়ালার-ব্রিজ, (ফ্লিব্যাগ) সেরা গল্পকার (ড্রামা সিরিজ): জেসে আর্মস্ট্রং (সাকসেশন) সেরা গল্পকার (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): ক্রেইগ মাজিন (চেরনোবল) সেরা গল্পকার (ভ্যারাইটি স্পেশাল): লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার সেরা টেলিভিশন সিনেমা: ব্ল্যাক মিরর
2
ভুয়া এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে প্রতারণা করে আসছিলেন রফিকুল ইসলাম (৪৯) নামের এক ব্যক্তি। তাঁকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা এলাকার। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম প্রিন্স ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভুয়া এমবিবিএস চিকিৎসক রফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তাঁর আশ্রয়দাতা টরকী বন্দরের আনোয়ারা মেডিকেল হলের স্বত্বাধিকারী মো. শহিদুল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তিনি তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্সকে পাঠানো হয়।
6
মঙ্গলবার দিনটা পুলের ধারে আর ভালো ভালো খাবার খেয়ে কাটালেন অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে নিজের সাঁতারের আর খাবারের একগুচ্ছ ছবি শেয়ার করলেন অভিনেত্রী। উজ্জ্বল নিয়ন গ্রিন মনোকিনি পরে দেখা মিলল অনুষ্কার। মুখে এক গাল হাসি। একটা ক্যানডিড ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর আরেকটা ছবিতে তাকে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে দেখা গিয়েছে। খবর হিন্দুস্তান টাইমস। বউয়ের হট ছবি দেখে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিয়ে ফেলেছেন বিরাট কোহলি। একটা হার্ট ইমোজি আর আরেকটা হার্ট আই ইমোজি দিয়েছেন কমেন্ট সেকশনে। নিজের ইনস্টাস্টোরিতে লাঞ্চের ছবিও দিয়েছেন বিরাট ঘরণী। কলাপাতায় করে পরিবেশন করা হয়েছে উত্থাপাম আর সাইড ডিশ। একটা কলাও দেখা গেল থালার পাশে। '' লিখে সেই ছবি শেয়ার করেছেন তিনি। বিরাট আর ভামিকার সঙ্গে এতদিন দুবাইতে ছিলেন অনুষ্কা টি ২০ ওয়ার্ল্ড কাপের জন্য। কিছুদিন আগেই দেশে ফিরেছেন। দুবাইতেই বিরাটের জন্মদিন আর দিওয়ালি উদযাপন করেছিলেন তারা। গ্রেজিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অনুষ্কা সম্প্রতি জানিয়েছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি ভয় পেতেন হয়তো সন্তান জন্মের পর নিজের প্রতি বিতৃষ্ণা তৈরি হবে তার। এমনকী নিজের শরীরকে ঘৃণা করতে শুরু করবেন তিনি। জানুয়ারি মাসের ১১ তারিখ অভিনেত্রী অনুষ্কা শর্মার কোল আলো করে আসে একরত্তি ভামিকা। প্রেগন্যান্সিতেও যোগা করতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। এমনকী, সেসময় তার যোগার ছবি দখে অবাক হয়েছিল নেটনাগরিকরা!
2
পররাষ্ট্র মন্ত্রণালয় (এমওএফএ), ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন ও উপ-হাইকমিশন এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) উদ্যোগে কলকাতায় আটকে পড়া ৪২ জন বাংলাদেশিকে সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে জিডি অ্যাসিস্ট। কলকাতা থেকে এ ৪২ জন আটকা পড়ে থাকা বাংলাদেশিদের বহনকারী চার্টার ফ্লাইটটি রবিবার (৩১ মে) বিকেল ৫ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পূর্বোক্ত ফ্লাইটের বেশিরভাগ যাত্রী করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগেই কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। কিন্তু বিশ্বব্যাপী লকডাউনের কারণে সেখানে আটকা পড়ে যান। জিডি অ্যাসিস্ট বাংলাদেশের বৃহত্তম স্বাস্থ্যসেবা পরিচালন সংস্থা হওয়ায় ভারতে বাংলাদেশের হাই কমিশন ও উপ-হাইকমিশনের অনুমোদন পাওয়ার পর বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ শুরু করে। আর ঠিক আগের বারের মতোই বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য বিভিন্ন প্রাসঙ্গিক কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়ার জন্য জিডি অ্যাসিস্ট ভূমিকা পালন করে। জিডি অ্যাসিস্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, জিডি অ্যাসিস্ট গর্বিত যে এ করোনা-বিড়ম্বনার সময়কালে আটকা থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিভিন্ন কর্তৃপক্ষের তাৎক্ষণিক সমর্থন ও সহায়তার জন্য, বিশেষ করে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন ও উপ-হাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় (এমওএফএ) এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান। গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান জিডি অ্যাসিস্ট বাংলাদেশের বৃহত্তম স্বাস্থ্যসেবা পরিচালনা সংস্থা। সংস্থাটি বাংলাদেশে মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করছে।
6
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম সংগঠনের নেতারা। গতকাল সোমবার বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।জেলা বাম গণতান্ত্রিক জোটের সভাপতি বীরেন্দ্র বর্মনের সভাপতিত্বে এবং মহানগর শাখার আহ্বায়ক আজাহারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাসদের সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা বাসদের ইনচার্জ ইমাম হোসেন খোকন, জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অমিত হাসান দিপু, বাম নেতা শেখ বাহার মজুমদার প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, নিত্য পণ্যের দাম লাগামহীন ভাবে বেড়ে চলছে। এতে সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ বাড়ছে। সেই সঙ্গে সম্প্রতি ডিজেল-কেরোসিন ও এলপি গ্যাসের মূল্য যে হারে বেড়েছে তা মেনে নেওয়ার মতো নয়। অবিলম্বে এসব জ্বালানি পণ্যের বর্ধিত মূল্য কমানোর দাবি জানান তারা।
6
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ডিজেলের দাম বৃদ্ধি অবশ্যই চিন্তার বিষয়, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নয়; আমদানি, সরবরাহ এবং চাহিদার উপর অনেক সময় মূল্য নির্ধারিত হয়।ডিজেল কিংবা পেট্রোল আমরা তৈরি করি না, যেখানে ডিজেল কিংবা পেট্রোল উৎপাদন হয়, সেখানের দাম বাড়ায় আমাদের বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে। ডিজেলের দামের বিষয়টি সরকারের চিন্তার মধ্যেও আছে, ডিজেলের মূল্য বৃদ্ধির মাশুল কেবল জনগণের উপর যাতে না পড়ে সেই উদ্যোগ থাকবে সরকারের। তিনি বলেন,প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন, সেখান থেকেই তিনি খোঁজ রাখছেন। আমরা চেষ্টা করবো জনগণের ব্যাথাটা যাতে কমে। তবে এই বিষয়ে ধর্মঘট করে হরতাল করে খুব বেশি উপকার হবে না, সমাধান হবে না, একসঙ্গে বসে ঠাণ্ডা মাথায় সমাধানের চিন্তা করতে হবে। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কিছুদিনের মধ্যেই শিক্ষিত বেকার যাদের বলা হয়, তাদের জন্য কাজ ও কাজের জায়গা বাছাই করা হবে। কুড়িগ্রাম যাব না, সুনামগঞ্জ যাব না, ঢাকায় থাকব যারা বলে তাদের জন্য কিছু খবর আছে এই দেশে, এই ধরনের বাছাইয়ের দিন শেষ। মন্ত্রী বলেন, নতুন নতুন কাজ সৃষ্টি হচ্ছে, তবে একটু সময় লাগবে। কভিড যে পরিমাণে আমাদের ক্ষতি করেছিল, সে ক্ষতি কাটিয়ে উঠে আমরা আগের জায়গায় যাচ্ছি। তিনি বলেন, সম্প্রতি কুমিল্লাসহ দেশের কয়েকটি স্থানে হিংসাত্মক ঘটনা ঘটেছে। এগুলো কোনো ধার্মিক করেননি, প্রকৃত অর্থে যারা ধার্মিক নয়, এসব মানুষ এই হিংসাত্বক কাজ করে আমাদের কলুষিত করেছে। ধর্মে হিংসার কোনো জায়গা নেই। এর আগে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। পরে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নিলীমা চন্দ, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ প্রমুখ।
6
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজ চৌধুরী নৌকায় ভোট না দিলে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছেন। প্রথম আলো অনলাইন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন বক্তৃতা দিতে দেখা যায়। ওই ভিডিওতে আজিজ চৌধুরীকে বলতে দেখা যায়, "নৌকার বিজয় কীভাবে আনতে হয়, আমরা কিন্তু ভালো করে জানি। আমাদের অন্য পথে চলার জন্য চেষ্টা করাবেন না। আমরা কিন্তু শান্ত আছি। যারা হাটবাজারে বিভিন্ন মশকরা করেন নৌকা প্রতীক নিয়ে, তাদের আমি সাবধান করে দিলাম। ২৬ তারিখ ভোটকেন্দ্রে যাবেন না। আর যদি ভোটকেন্দ্রে যেতে হয়, তাহলে নৌকায় ভোট দেওয়ার জন্য যাবেন। আমরা জানি, কীভাবে আপনার ভোট নিতে হবে। আমি ধৈর্যের সঙ্গে বলছি। অভদ্রতার পরিচয় দিতে চাই না। আমরা এখন শান্ত। আওয়ামী লীগ শান্ত, যুবলীগ শান্ত, ছাত্রলীগ শান্ত। অশান্ত করার চেষ্টা করবেন না। তাহলে পরিণতি হবে ভয়াবহ।" ডৌহাখলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শহীদুল হক সরকারের পথসভায় যুবলীগ নেতা আজিজ চৌধুরী ওই বক্তৃতা করেন। পথসভায় আওয়ামী লীগের প্রার্থী শহীদুল হক সরকার ছাড়াও গৌরীপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলালউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। জানতে চাইলে যুবলীগ নেতা আবদুল আজিজ চৌধুরী বলেন, "আমরা রাজনীতি করি। বক্তব্যের সময় এত বিবেচনা করে কথা বলা যায় না। বক্তব্যে কী বলেছি, সেটি এখন আর মনে নেই। তবে একটু বলতে পারি, আমরা কখনোই জোর করে ভোট নিয়ে জয়লাভে বিশ্বাসী না।" উল্লেখ্য, শহীদুল হক সরকার ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আবুল হাসিম ছাত্তার মণ্ডল মোটরসাইকেল প্রতীক নিয়ে এবং এম এ কাইয়ুম ঘোড়া প্রতীক নিয়ে ডৌহাখলা (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
6
নারায়ণগঞ্জের আলোচিত সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো. হাফিজুর রহমান। মঙ্গলবার তিনি যোগদান করেন। হাফিজুর রহমান রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
টিকার সুষম বণ্টনের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ৩৫ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে। এর মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ১০ লাখ টিকা চলতি মাসেই আসার কথা। আর জাপানের কাছ থেকে ২৫ লাখ ডোজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।আজ বুধবার দুপুরে সরকারি বাসভবনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য দেন।পররাষ্ট্র মন্ত্রী বলেন, টিকা নিয়ে আমরা এখন ভালো অবস্থানে আছি। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হচ্ছে। বিভিন্ন রকম টিকা আসছে। আমরা ফাইজার দিচ্ছি। মডার্না দেওয়া শুরু হয়েছে। সিনোফার্মের চীনের টিকা এসে গেছে। আগামী তিন মাস চীন থেকে কেনা টিকা আসবে। ভাগে ভাগে এ টিকা আসবে, এটি চূড়ান্ত করা হয়েছে।যুক্তরাষ্ট্র ও জাপান থেকে টিকা আনার বিষয়ে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে আরও টিকা আসবে। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। অন্য দেশকে জাপান টিকা দিয়েছে, তা আমরা তুলে ধরেছি। জাপান আমাদেরও টিকা দেবে। সঠিক পরিমাণ বলে নাই। এ সপ্তাহে বড় অঙ্কের টিকা কোভ্যাক্সের মাধ্যমে দেবে জাপান। এগুলো সব বিনা মূল্যে। আশা করছি, ২৫ লাখের মতো টিকা পাব।তিনি বলেন, এর বাইরে ইউরোপের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। সেটিও আসা শুরু হয়েছে। সেটিও আমরা কোভ্যাক্সের মাধ্যমে পাব। ইউরোপ থেকে ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া যাবে। এ মাসের শেষ নাগাদ এ টিকা আসতে পারে।ইউরোপ ও জাপান থেকে সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ওপর জোর দিচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানের থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার আশা করছি। বড় দেশগুলো বহু ধরনের টিকা সংগ্রহ করে রেখেছে। আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার জন্য জোর দিয়েছিলাম। তাঁরা সেটাতেই একমত হয়েছেন। যুক্তরাষ্ট্র অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে পারেনি। কারণ, তাঁদের স্বাস্থ্য বিভাগ এই টিকার অনুমোদন দেয়নি।টিকা কেনার জন্য রাশিয়া ও চীনের সঙ্গে কাজ চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চীনের দুটি প্রতিষ্ঠান সিনোফার্ম ও সিনোভ্যাকের সঙ্গে আলোচনা চলছে। চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ উৎপাদনের বিষয়ে আলোচনা করেছি। আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে। ভবিষ্যতে টিকার কোনো অভাব হবে না। টিকার জন্য যথেষ্ট অর্থ প্রধানমন্ত্রী আলাদা করে রেখেছেন।চুক্তি অনুযায়ী তিন মাসে দেড় কোটি ডোজ টিকা দেবে। এর বাইরে চীন থেকে কোনো টিকা আসবে কি-না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী বলেন, তাহলে আবার চুক্তি করতে হবে। সরকারের পরিকল্পনা ৮০ শতাংশ মানুষকে টিকা দেবে। তাহলে আমাদের ১৩ কোটি মানুষকে টিকা দিতে হবে। আর দুই ডোজ করে টিকা দিতে হলে ২৬ কোটি ডোজ টিকা লাগবে।ভারত থেকে চুক্তি অনুযায়ী প্রাপ্য বাকি টিকার বিষয়ে জানতে চাইল পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত কখনো বলেনি যে টিকা দেবে না। কিন্তু তাঁরা টিকা সরবরাহ করতে পারেননি। আমরা সব সময় আশাবাদী, ভারতের অবস্থার উন্নতি হলে তাঁরা টিকা দেওয়া শুরু করবেন।বিভিন্ন দেশ তাদের পুরোনো মজুত থেকে টিকা দিচ্ছে। এগুলোর মেয়াদ নিয়ে শঙ্কা আছে কি-না, এমন প্রশ্ন করলে মন্ত্রী বলেন, আমরা টিকার মেয়াদ দেখেই নিয়ে আসব। মেয়াদ নেই এমন কিছু আমরা আনব না।বেসরকারি পর্যায়ে টিকা আমদানির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মনে করে, টিকা সরকার আনবে। আর টিকা এনে বিনা মূল্যে বিতরণ করবে। বেসরকারিভাবে এলে টিকার নামে পানি দিয়ে দেওয়ার আশঙ্কা করছেন তিনি।
6
ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা প্রজ্ঞা জসওয়াল। এবার তাকে দেখা যাবে বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের বিপরীতে। 'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ' নামের ওই ছবিতে শিখ পুলিশের ভূমিকায় দেখা যাবে সালমানকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মঞ্জরেকর। প্রজ্ঞা জয়সওয়াল ইন্ডাস্ট্রির কোনও নতুন মুখ নয়। ২০১৪ সালে 'ভিরাত্তু তথা দেগা' ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অভিনেত্রী। ২০১৫ তেলুগু ছবিতেও অভিনয় করেছিলেন প্রজ্ঞা। ২০১৪ সালে 'টিটো এমবিএ' ছবির হাত ধরে বলিউডে পথ চলা শুরু প্রজ্ঞার। বিডি-প্রতিদিন/শফিক
2
ভারতে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দার্শনিক নোয়াম চমস্কি। বিখ্যাত এ চিন্তকের মতে, পশ্চিমজুড়েই 'ইসলামভীতিজনিত বিকার' দিনে দিনে বাড়ছে। ভারতে এ বিকার চরম ও ভয়াবহ আকার নিয়েছে। সেখানে নরেন্দ্র মোদি সরকার ভারতের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে পদ্ধতিগতভাবে ধ্বংস করছে। ভারতকে একটি 'হিন্দু জাতীয়তাবাদী' রাষ্ট্রে পরিণত করার পথে হাঁটছে তারা।ভারতে চলমান সাম্প্রদায়িক সংঘাত নিয়ে সম্প্রতি মার্কিন কংগ্রেসনাল ব্রিফিংয়ে এক ভিডিও বার্তায় নিজের এই মতামত তুলে ধরেন নোয়াম চমস্কি। গত ৯ ফেব্রুয়ারি 'ওয়ারসেনিং হেইট স্পিচ অ্যান্ড ভায়োলেন্স ইন ইন্ডিয়া' শীর্ষক এ কংগ্রেসনাল ব্রিফিংয়ের আয়োজক ছিল ১৭টি সংগঠন। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জেনোসাইড ওয়াচ, ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান কনসার্ন, দলিত সলিডারিটি ফোরাম ও হিন্দুজ ফর হিউম্যান রাইটস। এটি ছিল এক মাসের মধ্যে এ ধরনের তৃতীয় আয়োজন।উল্লেখ্য, অধ্যাপক নোয়াম চমস্কি বর্তমান বিশ্বের অন্যতম প্রধান বুদ্ধিজীবী এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ইমেরিটাস অধ্যাপক।ভারতের সংখ্যালঘু নিপীড়নের প্রক্রিয়া সম্পর্কে ৯৩ বছর বয়স্ক ভাষাবিদ নোয়াম চমস্কি বলেন, 'ভারতে ইসলামভীতি মারাত্মক রূপ নিয়েছে। দেশটিতে বসবাসরত ২৫ কোটি মুসলিম জনগোষ্ঠী একটি নিপীড়িত সংখ্যালঘুতে পরিণত হয়েছে।' তিনি বলেন, 'এ দেশে নানা রূপে নিপীড়নের ঘটনা ঘটে চলেছে। স্বাধীন চিন্তার বিরুদ্ধে আক্রমণ এবং মূলত মুসলিমদের বিরুদ্ধে শিক্ষাব্যবস্থাকে ব্যবহার এর মধ্যে অন্যতম। তবে এখন নিপীড়নের পরিধি সেসব ছাড়িয়ে যাচ্ছে। কাশ্মীরে ভারতের ভয়ানক অপরাধের চেয়ে নিপীড়নের এ ধারা আলাদা; এসব অপরাধের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রধানমন্ত্রী মোদির ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী শাসনাধীনে নিপীড়নের এসব রূপের চরম বাড়বাড়ন্ত হয়েছে।'এ আয়োজনে আরও বক্তব্য দেন ওয়াশিংটন ডিসি-ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অ্যাডভোকেসি ডিরেক্টর জন সিফটন। তিনি বলেন, মোদি সরকারের হিন্দুত্বের প্রসারের উদ্যোগ ভারতীয় সংবিধানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের মৌলিক ভিত্তি ধর্মনিরপেক্ষতা এবং দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের এর জন্য মূল্য দিতে হচ্ছে। আরও ভয়ানক ব্যাপার হলো, ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে। নির্বাচন কমিশন, বিচারব্যবস্থা এবং জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা ক্রমে প্রশ্নের মুখে পড়ছে।এ মানবাধিকারকর্মী আরও বলেন, ভারতের যে নিজস্ব পরিচিতি-একটি বৈচিত্র্যপূর্ণ, বহুত্ববাদী জাতিরাষ্ট্র হিসেবে ভারত সম্পর্কে যে প্রতিষ্ঠিত ধারণা-সেটিকে এই অধঃপতিত পরিস্থিতি হুমকির মুখে ফেলেছে। সেই সঙ্গে বিশ্বদরবারে একটি কার্যকর, অধিকারসচেতন গণতন্ত্রের বিষয়ে ভারতের অবস্থানকেও ক্ষতিগ্রস্ত করছে।
3
যশোরের ঝিকরগাছায় স্কুল শিক্ষার্থীবাহী একটি গাড়িতে ট্রেনের ধাক্কায় ৫ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় বামনআলী চাপাতলা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- ঝিকরগাছা আইডিয়াল চাইল্ড স্কুলের শিক্ষার্থী তাহসিন মাহমুদ (৪), ইয়ামিন হাসান জিহাদ (৬), মোস্তাকিন (৫) ও মিম (১১) এবং চালক সুজন কান্তি বাপ্পী (৪০)। আহতরা জানায়, স্কুল শেষে বাড়ি ফেরার পথে চাপাতলা রেলক্রসিংয়ে পৌঁছালে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ঢাকা থেকে আসা বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় তাদের গাড়িটি ছিটকে পড়ে। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিউল্লাহ সবুজ জানান, আহত শিক্ষার্থীরা আশংকামুক্ত হলেও চালক সুজন কুমার বাপ্পির অবস্থা গুরুতর। ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। অনুমোদনহীন ওই ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ মার্চ সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন। এ সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে ঢাকা। প্রধানমন্ত্রীর আমিরাত সফরে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বুধবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উদ্ধতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি বলেন, আগামী ৮ মার্চ আমিরাত সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে ঢাকাও সেই তারিখ দিনক্ষণ ঠিক করেছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি নিয়ে এখনও আলোচনা চলছে। এদিকে, বুধবার রাতেই আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই দিনের সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন আমিরাত সফর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
6
হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা। রবিবার (২৮ মার্চ) সকাল থেকে তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এরপর হরতালের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেন। দলীয় কার্যালয়ের সামনে আশুলিয়া থানার আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন বলেন, 'এ হরতাল সম্পূর্ণ অবৈধ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের যে ভূমিকা ছিল তা বাংলাদেশ চিরদিন স্মরণে রাখবে এবং রাখছে। বাংলাদেশের স্বাধীনতাকে যারা স্বীকার করে না, স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত হেফাজতের ব্যানারকে ব্যবহার করে হরতালের ইন্ধন জুগিয়েছে।' সেখানে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আশুরিযার থানার আহ্বায়ক কমিটি সদ্স্য মোয়াজেম হোসেন দুলাল, পাথালিয়ার ইউনিয়নের চেয়ারম্যান পাবভেজ দেওয়ান, আহ্বায়ক কমিটি সদ্স্য ফরিদ মন্ডল, সানাউল্লাহ, মজিবুর রহমান সায়েদ, ইমরান হোসেন, ফারুক হোসেন, সুমন ভূঁইয়া, মোল্লা মোশাররফ হোসেন মুসা প্রমুখ। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
সিরাজগঞ্জের তাড়াশে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে ভাতার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে উপজেলার ২ নম্বর বারুহাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ইলিয়াস আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদ শাখা-১ এর উপসচিব মো. আবু জাফর রিপনের ২৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, 'স্থানীয় সরকার মন্ত্রণালয়ের করা সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছি। অভিযুক্ত ইউপি সদস্য ইলিয়াস আলীকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে।' জানা যায়, উপজেলার বিনসাড়া গ্রামের ফুলকুমারী বয়স্ক ভাতাভোগী হিসেবে তালিকাভুক্ত হন। এক বছর তিনি মারা যান। এরপর ইলিয়াস আলী তাঁর নিজ মোবাইল নম্বরে দিয়ে কৌশলে তাঁর এক বছরের ভাতার টাকা তুলে আত্মসাৎ করেন।মৃত ফুলকুমারীর ছেলে চিনি বাদ্যকর ইউএনও ও ইউপি চেয়ারম্যানকে প্রতিকার চেয়ে আবেদন করেন। এ নিয়ে ১৩ জুলাই ইউএনও তিন সদস্যর তদন্ত টিম গঠন করেন। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করলে, কেন তাঁকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে জবাব দিতে বলা হয়েছে।অভিযুক্ত ইউপি সদস্য বলেন, 'কারণ দর্শানো নোটিশ পেয়েছি। আইনি প্রক্রিয়ায় এর জবাব দেওয়া হবে।'
6
আব্বাসের বল সীমানাছাড়া করে তৃতীয়বারের মতো হেলমেট খুলে অনেকখানি দৌড়ে গেলেন ডেভিড ওয়ার্নার। আকাশপানে ট্রেডমার্ক লাফটাও দিলেন আবার। তবে আগের দু'বারের চেয়ে এবার অনেক বেশি আবেগি হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ান এ ওপেনার। আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলেন, স্মিত হেসেছেনও। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি বলেই হয়তো বাড়তি এ আবেগ। তিনি যেভাবে ব্যাট করছিলেন তাতে ব্রায়ান লারার ৪০০ রানকেও নিরাপদ মনে হচ্ছিল না। কিন্তু স্যার ডন ব্র্যাডম্যান ও মার্ক টেলরকে টপকে ওয়ার্নার ৩৩৫ রানে পৌঁছার পরই ডিক্লেয়ার করে বসেন অসি অধিনায়ক টিম পেইন। অস্ট্রেলিয়ার রান তখন ৩ উইকেটে ৫৮৯। টিম পেইনের এই ডিক্লেয়ারের সিদ্ধান্তে অনেকেই বেশ অবাক হয়েছেন। লারার ৪০০ রানের রেকর্ডটা ভাঙার একটা সুযোগ তো দিতেই পারতেন তাকে। এমন সুযোগ তো বারে বারে আসে না। আর দিন শেষে ৯৬ রানে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে বসায় সে আক্ষেপটা হয়তো আরও বেড়েছে। ম্যাচ হয়তো তিন বা সাড়ে তিন দিনেই শেষ হয়ে যাবে। দুটি দিন হয়তো অব্যবহূত থেকে যাবে। অথচ একটা সেশন দিলেই হয়তো টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদার রেকর্ডের মালিক বনে যেতে পারতেন ডেভিড ওয়ার্নার। তবে ব্যক্তিগত কীর্তির চেয়ে দলকে প্রাধান্য দেওয়ায় অনেকে আবার পেইনের প্রশংসাও করেছেন। পেইন বলেছেন, ইনিংস ঘোষণার সিদ্ধান্ত অংশ ছিলেন ডেভিড ওয়ার্নারও। তাছাড়া তিনি দলের জয়ের কথা চিন্তা করেছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ায় এখানে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এরপরও বেশ কিছু রেকর্ড করেছেন ওয়ার্নার। যেমন, অ্যাডিলেড ওভালের প্রথম ট্রিপল সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস, দিবারাত্রির টেস্টে সর্বোচ্চ ইনিংস (দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি), টেস্ট ইতিহাসে দশম সর্বোচ্চ ইনিংস। তবে লারার রেকর্ড ভাঙা তার উদ্দেশ্য ছিল না বলে দিনের খেলা শেষে জানিয়েছেন ওয়ার্নার। চা-বিরতির ঠিক আগে আগে যে ইনিংস ঘোষণা করা হবে সেটা নাকি তিনি লাঞ্চের সময়ই জানতেন, 'লাঞ্চের সময় ড্রেসিংরুমে আমি জিজ্ঞেস করেছিলেন, কখন ডিক্লেয়ার করা হবে। আমাকে বলা হয় ৫.০০ বা ৫.১০ মিনিট। আসলে পেনি চেয়েছিল আমি যেন ৩৩৪ (ব্র্যাডম্যান ও মার্ক টেলরের সর্বোচ্চ ইনিংস) ছাড়িয়ে যাই।' তবে সাবেক অধিনায়ক মার্ক টেলর বলেন, 'আমার মতে ওয়ার্নারকে বিশ্বরেকর্ড করার সুযোগ দেওয়া যেত। সে রেকর্ডটি করলেও অস্ট্রেলিয়ার জয়ে খুব একটা সমস্যা হতো বলে আমার মনে হয় না। তিন দিন ও একটি সেশন হাতে ছিল। ডেভি (ওয়ার্নার) যে গতিতে রান করছিল, সে আর ঘণ্টাখানেক সময় পেলেই রেকর্ডটা করে ফেলত। আমার মনে হয় না এতে দলের স্বার্থে কোনো প্রভাব পড়ত। জয়ের ব্যাপারটা অবশ্যই সবার আগে। তবে ক্রিকেট একটি পরিসংখ্যানভিত্তিক খেলা। এখানে ব্যক্তিগত রেকর্ডগুলো নিয়ে অনেক আলোচনা হয়। তারপরও জয়-পরাজয়ই সবার আগে।' টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস ব্যাটসম্যান রান দেশ প্রতিপক্ষ সময় ব্রায়ান লারা ৪০০* উইন্ডিজ ইংল্যান্ড ২০০৪ ম্যাথু হেইডেন ৩৮০ অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ২০০৩ ব্রায়ান লারা ৩৭৫ উইন্ডিজ ইংল্যান্ড ১৯৯৪ জয়াবর্ধনে ৩৭৪ শ্রীলংকা দ. আফ্রিকা ২০০৬ গ্যারি সোবার্স ৩৬৫* উইন্ডিজ পাকিস্তান ১৯৫৮ লেন হাটন ৩৬৪ ইংল্যান্ড অস্ট্রেলিয়া ১৯৩৮ সনাথ জয়সুরিয়া ৩৪০ শ্রীলংকা ভারত ১৯৯৭ হানিফ মোহাম্মদ ৩৩৭ পাকিস্তান উইন্ডিজ ১৯৫৮ ওয়ালি হ্যামন্ড ৩৩৬ ইংল্যান্ড নিউজিল্যান্ড ১৯৩৩ ডেভিড ওয়ার্নার ৩৩৫* অস্ট্রেলিয়া পাকিস্তান ২০১৯
12
মিগ-২১ নামক ভারতীয় বিমান নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ভারতের এই বিশেষ যুদ্ধ বিমানটি বিভিন্ন সময়ে বিপর্যয়ের মুখে পড়ে ভূপাতিত হয়েছে। নতুন করে আবার সেসব ঘটনারই পুনরাবৃত্তি হলে। এবারও ঝরল তরুণ পাইলটের প্রাণ। পাঞ্জাবের মোগার কাছে শুক্রবার (২১ মে) ভোরে ভেঙে পড়ে মিগ-২১ বিমানটি। মারা গেছেন বিমানের পাইলট অভিনব চৌধুরী। বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ বিমানটি নিয়ম মাফিক প্রশিক্ষণ চলাকালীনই ভেঙে পড়ে। জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে পাঞ্জাবের মোগের বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে প্রশিক্ষণ চলাকালীন কিছুক্ষণ উড়েই আচমকা ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমান। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়েছে।
3
কালুখালী (রাজবাড়ী) : রাজবাড়ী জেলায় বৈধ বালি মহল রয়েছে ৭টি। এর মধ্যে ৬টি রাজবাড়ী সদর উপজেলায় ও একটি জেলার কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গড়াই নদীর ঘাটে। এগুলো সরকারের বিধি মোতাবেক ইজারা দিয়ে কাজ করে।তবে বৈধ বালিমহল ছাড়াও বিভিন্ন স্থানে স্থানীয় ক্ষমতাবানদের ম্যানেজ করে বালি উত্তোলন করা হচ্ছে। শাওরাইল ইউনিয়নের জামালপুর, কসবামাজাইল ইউনিয়নের নাদুড়িয়া, হাবাসপুর ইউপির পদ্মার চরে ৩টি স্পটে, কালুখালীর কালিকাপুর ইউনিয়নের কয়েকটি পয়েন্টে, রাজবাড়ী সদর উপজেলার আধারকোটা পাষাণ মার্কেটসহ বেশ কয়েকটি স্থানে এমন বেশ কয়েকটি বালিমহল চলছে।এদিকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে পাতুরিয়া মৌজার বালুমহাল সর্বোচ্চ ৮০,১২০০ টাকায় ইজারা নেওয়া ইজারাদার আহাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী কে, এম রাকিবুল ইসলাম (আকমল)। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আমরা পাতুরিয়া বালিমহাল ইজারা নিয়ে বালি উত্তোলন শুরুর পরপরই দেখতে পাচ্ছি মাত্র ৪ কিলোমিটার দূরে শাওরাইল ইউনিয়নের জামালপুর এলাকায় অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছে। এতে করে আমরা বৈধ ভাবে যারা ব্যবসা করছি তাঁরা চরম ক্ষতির মুখে পড়ছি। সেই সঙ্গে জামালপুর এলাকার কৃষি ও কৃষকের চরম ক্ষতির আশঙ্কা করছি।এ বিষয়ে আকমাল হোসেন বলেন-আমি সর্বোচ্চ মূল্য দিয়ে পাতুরিয়া বালুমহাল ক্রয় করেছি। এবার গত বছরের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিতে হয়েছে। কিন্তু, গত বছর যারা এই বালুমহল চালাতো তারা ইজারা না পেয়ে আমাকে ক্ষতি করার জন্য অবৈধভাবে একই ইউনিয়নের মধ্যে বালু উত্তোলন করছে। আমি এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটা লিখিত অভিযোগ দিয়েছি। তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাতুরিয়া বালু মহল থেকে মাত্র ৪ কিলোমিটারের মধ্যেই জামালপুর চরের কালুখালী উপজেলা যুবলীগের নেতা লাবু ও শাওরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে ভেকু দিয়ে বালি তুলে ট্রাকে করে তা বিক্রি করছে। জামালপুর থেকে বালি নেওয়ার জন্য রয়েছে প্রায় ২৫ থেকে ৩০টি ট্রাক।এ বিষয়ে শাওরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. কামাল হোসেন বলেন, আমরা অবৈধভাবে বালি উত্তোলন করছি না। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৪টি মৌজায় ৩ লাখ ৩৭ হাজার ঘন বর্গফুট বালি নিলামে ক্রয় করেছি। এর বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। বৈধ প্রক্রিয়ায় বৈধতার সঙ্গেই এখান থেকে বালি বিক্রি করছি।শাওরাইল ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইউনুস আলী বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার জামালপুর চরে গিয়ে তাঁদের বালি উত্তোলন করতে নিষেধ করেছি। এখন শুনছি তাঁরা পুনরায় সেখানে বালি উত্তোলন করছেন। তারা মাগুরা জেলা প্রশাসকের নিকট থেকে ৪টি মৌজা থেকে বালি নিলামে ক্রয় করেছেন বলে তিনি জানতে পেরেছেন।এ ব্যাপারে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম বলেন, আমার কাছে এ বিষয়ে একটি অভিযোগ এসেছে। আমি ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
6
৬ ডিসেম্বর ছিল ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলার ২৭তম বার্ষিকী। এর ঠিক দুই দিন পরই দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশটির ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী অনুমোদন করে। যে সংশোধনীর মাধ্যমে মুসলমানদের বাদ দিয়ে অন্য প্রধান ধর্মাবলম্বী বেনাগরিকদের ভারতে নাগরিকত্ব পাওয়া সহজ করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর ৯ ডিসেম্বর প্রস্তাবটি সংশোধনীগুলো বিল আকারে দেশটির পার্লামেন্টে উত্থাপিত হয়। ধারণা মতোই, ৩১১ বনাম ৮০ ভোটের বিশাল ব্যবধানে লোকসভায় অনায়াসেই পাস হয়ে যায় তা। বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেখানে। রাজ্যসভায় যদিও দলটির সংখ্যাগরিষ্ঠতা নেই কিন্তু সেখানেও বিরোধী কিছু দল বিলের বিরুদ্ধে ওয়াকআউট করে কার্যত বিলটি পাসে বিজেপিকে পরোক্ষে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। বিজেপি নেতৃত্ব এসব হিসাব কষেই গুরুত্বপূর্ণ এই আইন পাল্টানোর কাজে হাত দিয়েছে নতুন করে। এখন বিলটি যাবে রাজ্যসভায়। সেখানে যদিও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই কিন্তু বিরোধী কিছু দল বিলের বিরুদ্ধে 'ওয়াক আউট' করে কার্যত বিলটি চূড়ান্তভাবে পাসে বিজেপিকে পরোক্ষে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। মোদি-অমিত শাহ জুটি এসব হিসাব কষেই গুরুত্বপূর্ণ এই আইন পাল্টানোর কাজে হাত দিয়েছিলেন এবং তাঁরা এখনও কোন বাধার মুখে পড়েনি। যা থাকছে নতুন আইনেএ মুহূর্তে যেসব হিন্দু ধর্মাবলম্বী নাগরিকত্বহীন অবস্থায় ভারতে বসবাস করছেন, তাঁরাই মূলত সংশোধিত নতুন আইনের প্রধান সুবিধাভোগী হবেন। বিশেষত যেসব হিন্দু দাবি করছেন, তাঁরা পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে 'ধর্মীয় নিপীড়নের শিকার' হয়ে দেশ ছেড়েছেন; তাঁদের ভারতে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে নতুন আইন সাহায্য করবে বলে বিজেপি প্রচার করছে। অর্থাৎ এই হিন্দুরা ভারতে আর অবৈধ অভিবাসী বিবেচিত হবেন না। তাঁদের বিরুদ্ধে মামলা থাকলে সেসবও তুলে নেওয়া হবে। একইভাবে ভারতে আসা শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিষ্টান ধর্মাবলম্বীরাও সুবিধা পাবেন। তবে যাঁরা ২০১৪-এর ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, তাঁরাই কেবল এ রকম সুবিধা দাবি করতে পারবেন। আইনে অবশ্য 'ধর্মীয় নিপীড়ন'-এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। ধর্মীয় নিপীড়নের ঘটনা কীভাবে প্রমাণিত হবে, সে সম্পর্কেও আইনে কোনো বিবরণ পাওয়া যায় না। আইনে অমুসলমানদের নাগরিকত্ব পাওয়ার কিছু শর্তও শিথিল করা হয়েছে। আগে নাগরিকত্ব পেতে বসবাসের সর্বশেষ ১৪ বছরের মধ্যে ১১ বছর ভারতে থাকার শর্ত ছিল। এখন সেটা পাঁচ বছর করা হচ্ছে। বিজেপি সরকার ২০১৬ সালেও নাগরিকত্ব আইনের এরূপ একটা সংশোধনী এনেছিল। তখন রাজ্যসভায় অনুমোদন করাতে পারেনি তারা সেই সংশোধনী। ওই সংশোধন প্রস্তাবের সঙ্গে এবারের আইনের কিছু পার্থক্য আছে। আগের সংশোধনীতে কোনো 'কাট-অফ-ডেট' ছিল না। এবার স্পষ্ট করেই বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অমুসলমান যাঁরা ভারতে ঢুকেছেন, তাঁদের ক্ষেত্রে এই আইনের ব্যবহার হবে। আবার পূর্বতন সংশোধনীতে পুরো দেশে নতুন বিধানের কার্যকারতার কথা বলা হলেও নতুন আইনে উত্তর-পূর্ব ভারতের কিছু কিছু এলাকাকে আইনের কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়েছে। যেমন আসামের অসমিয়া প্রধান সাতটি জেলায় নতুন আইনের কার্যকারতা থাকবে না বলা হচ্ছে। ইসরায়েলকে অনুসরণ করছে ভারত?এই আইনের মধ্য দিয়ে বিজেপি দেখাতে চায় ভারত হিন্দুদের জন্য একটা স্থায়ী নিরাপদ আশ্রয়। যেভাবে ইসরায়েল ইহুদিদের জন্য। এই আইন ভারতের নাগরিকত্বকে স্পষ্ট সাম্প্রদায়িক ভিত্তি দিচ্ছে। নাগরিকতার শর্তগুলো যেকোনো রাষ্ট্রের একটা মৌলিক দার্শনিক ভিত্তি হিসেবে কাজ করে। এই বছরের ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবসে ভারত খোলামেলাভাবে ঘোষণা দিয়েই তার রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্য থেকে সরে গেল। কিন্তু সেটা ভারতের সংবিধানের কিছু কিছু ধারার সঙ্গে সাংঘর্ষিক বলেই মত দিচ্ছে বিজেপি বিরোধীরা। বিজেপি এমনভাবে বিলটিকে প্রচারে এনেছে, যাতে মনে হয় এই বিলের বিরোধিতাকারীমাত্রই হিন্দুদের বিরুদ্ধে। এই বিল যে ভারতের সংবিধান ও এতদিনকার রাষ্ট্রীয় চরিত্রেরও বিরুদ্ধে যাচ্ছে; সেটা তাই বিরোধী দলগুলো উচ্চকণ্ঠে তুলে ধরতে পারছে না এবং ভোটের ভয়ে তুলে ধরতে চাইছেও না। তবে কংগ্রেস লোকসভায় এই আইনে বিরোধিতা করছে। রাজ্যসভায়ও তারা এটাকে আটকাতে চাইবে। নতুন আইনগত সংশোধনী সবচেয়ে জটিল অবস্থা তৈরি হয়েছে আসামে। সেখানে যেসব অমুসলমান ইতিমধ্যে এনআরসিতে নাগরিকত্ব হারিয়েছেন, তাঁরা এই আইনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কি না, তা স্পষ্ট নয়। কারণ, আগে তাঁরা এনআরসিতে অন্তর্ভুক্ত হতে আবেদন করেছিলেন ভারতীয় নাগরিক দাবি করে। এখন নতুন আইনে সুবিধা পেতে হলে আবেদন করতে হবে বাংলাদেশ কিংবা পাকিস্তানের নাগরিক হিসেবে। যা হবে স্পষ্টতই প্রতারণামূলক ও স্ববিরোধিতামূলক। যদিও আসামজুড়ে বিজেপি এনআরসিতে বাদ পড়া হিন্দুদেরও নাগরিকত্বের লোভে ফেলেছে নতুন আইনে। কৌতূহলোদ্দীপক একটা দিক হলো, আলোচ্য আইন ভারত রাষ্ট্রের চরিত্রে আমূল পরিবর্তন নিয়ে এলেও দেশটির প্রধান প্রধান সংবাদমাধ্যম নাগরিকত্ব আইনের সংশোধনকে প্রত্যাশিত গুরুত্ব দেয়নি। উত্তর-পূর্ব ভারত যে কারণে প্রতিবাদীনাগরিকত্বের এই সংশোধনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিবাদ হচ্ছে উত্তর-পূর্ব ভারতে। বিশেষ করে আসামে। সেখানে ইতোমধ্যে 'বন্ধ' শুরু হয়ে গেছে ১০ ডিসেম্বর ভোর থেকে। তবে আইনের আওতা থেকে আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার কিছু এলাকাকে বাদ দেওয়া হয়েছে। অরুণাচল ও নাগাল্যান্ডের যেসব এলাকা ইনার লাইন প্রথায় সুরক্ষিত, সেখানেও নতুন আইন কাজ করবে না। অর্থাৎ এসব এলাকায় যাঁরা অবৈধ অমুসলমান অভিবাসী রয়েছেন, তাঁরা আইনের সুবিধা পাবেন না বলে উল্লেখ করা হচ্ছে। উত্তর-পূর্ব ভারতকে এই ছাড়ের মাধ্যমে বিজেপি সরকার সেখানকার আদিবাসীদের এই মর্মে সন্তুষ্ট করতে চাইছে যে, ওই সব এলাকায় বহিরাগত হিন্দুদের নাগরিকত্ব দিয়ে পুনর্বাসিত করা হবে না। বাংলাদেশের জন্যও এই আইন বিব্রতকরভারতের প্রস্তাবিত নতুন নাগরিকত্ব আইন বাংলাদেশের জন্যও অসন্তুষ্ট হওয়ার মতো। এই আইন এমন বার্তা দেয় যে, বাংলাদেশে সংখ্যালঘুরা ব্যাপকহারে নিপীড়িত হচ্ছে। যদিও এই বার্তা বাস্তবের সঙ্গে মেলে না। এরূপ নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্তও পাওয়া যায় না। ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের ধারাবাহিক ভালো সম্পর্কের মাঝে এই নাগরিকত্ব আইন, তাই একটা খারাপ প্রতিদান হিসেবেই চিহ্নিত হতে পারে। উপরন্তু এই আইন বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের দেশান্তরে উৎসাহিত করতে পারে। যা বহুত্ববাদী বাংলাদেশের সমাজের জন্য উৎসাহব্যঞ্জক খবর নয়। বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ভারতের এই আইন উসকানিমূলক ও হীনম্মন্যতা সৃজনকারী ভূমিকাও রাখতে পারে বলে শঙ্কা রয়েছে। ধর্মনিরপেক্ষতা থেকে রাষ্ট্রগতভাবে ভারতের পশ্চাৎধাবন পুরো দক্ষিণ এশিয়ার জন্যও একটা খারাপ সূচনা। ভারতের এই আইন এই অঞ্চলের অন্য সব রাষ্ট্রকে নীরবে উসকানি দিয়ে যাবে সাম্প্রদায়িকতার পথে। ফলে আফগানিস্তান থেকে মিয়ানমার পর্যন্ত পুরো অঞ্চলে রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নীতিনির্ধারণে ধর্মীয় বিবেচনা বাড়তি গুরুত্ব পাবে। ফলে বঞ্চিত হবে প্রত্যেক অঞ্চলের ধর্মীয় সংখ্যালঘুরা। এই বঞ্চনার কোনো একক চরিত্র থাকবে না। কারণ হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিষ্টান, শিখ সবাই কোথাও না কোথাও সংখ্যালঘু। ফলে বৃহত্তর অর্থে ভারতের নাগরিকত্ব আইনে কেবল বিজেপিই লাভবান হচ্ছে, কোনো বিশেষ ধর্ম নয়। এমনকি এই আইন ভারতে হিন্দুত্ববাদকে জ্বালানি দিলেও বৈশ্বিক পরিসরে ভারতের বাইরের সব হিন্দুর জন্যই সামাজিক সংকট তৈরি করতে পারে। দক্ষিণ এশিয়ার জন্য একটা খারাপ ডিসেম্বরআগামী ১৩ ডিসেম্বর ভারতীয় লোকসভার বর্তমান অধিবেশন শেষ হবে। ফলে বিজেপি কোনভাবেই দেরি করতে চায়নি। উত্থাপনের দিনই প্রস্তাবিত আইনটি লোকসভায় পাস করিয়ে নেয়। এর মধ্যদিয়ে বিজেপি'র রাজনীতির একরূপ দম্ভেরও প্রকাশ ঘটেছে। যার প্রকাশ হিসেবে আজ ভারতজুড়ে হিন্দুত্ববাদের নতুন এক উল্লাস দেখা যাচ্ছে। এমনকি নতুন নাগরিকত্ব বিল যখন লোকসভায় পাস হচ্ছিলো তখন কর্নাটকে বড় আকারের এক নির্বাচনী জয় পেয়েছে বিজেপি। সামগ্রিকভাবে স্পষ্ট, অযোধ্যয় রাম মন্দির নির্মাণে সুপ্রিম কোর্টের রায়ের পর ধর্মবাদী নতুন নাগরিকত্ব আইন বিজেপিকে ভাবদর্শিকভাবে অপ্রতিরোধ্য করে তুলেছে ভারতে। দেশটির জন্য এটা কতটা শুভ হচ্ছে সেটা নির্ধারিত হবে ভবিষ্যতের ইতিহাসে। তবে পুরো দক্ষিণ এশিয়ার বহুত্ববাদীদের জন্য এটা একটা খারাপ সপ্তাহ। আলতাফ পারভেজ: গবেষক
8
যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতিতে চলছে গাড়ি। আবার মাঝে-মধ্যে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত ২২ কিলোমিটার এলাকা যেতে সময় লাগছে প্রায় ৫-৬ ঘণ্টা। ফলে ঈদে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুলিশ বলছে, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী গরুবোঝাই ট্রাক এবং ঢাকা থেকে যাত্রীবাহীসহ পণ্য ট্রাকের চাপ বাড়ায় এ যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে, যাতে চালকরা ইচ্ছেমতো ওভারটেক করে কৃত্রিম যানজট সৃষ্টি করতে না পারে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, অতিরিক্ত যানবাহনের কারণে হাটিকুমরু-বনপাড়া মহাসড়কে ধীরগতি রয়েছে। পাবনা মহাসড়কে সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত ধীরগতি রয়েছে। নলকার ঝুঁকিপূর্ণ সেতুর কারণে কখনো কখনো যানজট সৃষ্টি হচ্ছে। বিডি প্রতিদিন/এমআই
6
ঢাকার রাজারবাগ দরবার শরিফ ও এর পীর দিল্লুর রহমানের সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুকক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দরবার শরিফ বা পীরের অনুসারীদের কোনো অংশ জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত কি-না, তা খতিয়ে দেখতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকেও নির্দেশ দেওয়া হয়েছে। দুটি তদন্তই আগামী ৬০ দিনের মধ্যে শেষ করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পীর দিল্লুর রহমানের 'অনুসারীদের' করা মানবপাচারসহ বিভিন্ন ফৌজদারি মামলায় নাকাল আট ভুক্তভোগীর রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রাজারবাগ দরবার শরিফ ও পীর দিল্লুর রহমানের সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চেয়ে গত বৃহস্পতিবার রিট আবেদনটি করেন আট ভুক্তভোগী। তারা হলেন, মো. আব্দুল কাদের, মাহবুবুর রহমান খোকন, ফজলুল করিম, জয়নাল আবেদিন, মো. আলাউদ্দিন, জিন্নাত আলী, আইয়ুবুর হাসান শামীম, নাজমা আক্তার ও নারগিস আক্তার। তাদের অভিযোগ, পীর দিল্লুর রহমানের অনুসারীরা দেশের বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে মানবপাচারসহ ফৌজদারি মামলা করে হয়রানি করছেন। এসব মামলা কারা করেছে, তাদের চিহ্নিত করে আদালতে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকেও (সিআইডি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ প্রতিবেদনটিও ৬০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে। একইসঙ্গে হয়রানি, অপদস্ত করতে দেশের বিভিন্ন এলাকায় ফৌজদারি মামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিচালক (বিশেষ শাখা), অতিরিক্ত মহাপরিচালক (অপরাধ তদন্ত বিভাগ), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ মহাপরিদর্শক, গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও মামলাগুলোর বাদীসহ ২০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। শিশির মনির বলেন, নির্দেশ ও রুল জারির পাশাপাশি রিট আবেদনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলেছেন আদালত।
6
সমাজের উচ্চবিত্তদের টার্গেট করে বাসায় ডাকেন। গোপনে তাঁদের ছবি তুলে ব্ল্যাকমেইল করেন। এমন একাধিক প্রভাবশালীর অভিযোগের ভিত্তিতে গত রোববার মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে মাদকসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকের ১৪ ঘণ্টা পর এই দুই মডেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশ।তবে এই দুই নারীর আটক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, এর পেছনে হয়তো কোনো প্রভাবশালীর হাতে আছে। পেছন থেকে তাঁরাই কলকাঠি নাড়ছেন।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেছেন, পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে প্রতারণা করার অনেক অভিযোগ পুলিশ তদন্ত করছে। সেই তদন্তের অংশ হিসেবে গুলশানে ফারিয়া ও মোহাম্মদপুরে মৌয়ের বাসায় অভিযান চালানো হয়। তাঁদের বাসা থেকে বিদেশি মদ, ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গুলশান ও মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ছাড়া প্রতারণার অভিযোগের বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কিছুদিন আগে এক প্রভাবশালীর সঙ্গে মডেল পিয়াসার ঝামেলা হয়। ধারণা করা হচ্ছে, ওই ঝামেলার সঙ্গে পুলিশি অভিযানের সংশ্লিষ্টতা থাকতে পারে।সম্প্রতি গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারের পর যে মামলা হয়, ওই মামলার এজাহারে পিয়াসার নাম ছিল। এ ছাড়া ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনার এজাহারেও ছিল পিয়াসার নাম। প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগী। পিয়াসার এই ভূমিকা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।এদিকে গত রোববার মডেলদের বিরুদ্ধে অভিযান শেষে সংবাদ সম্মেলন করে হারুন অর রশিদ বলেন, তাঁরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাঁরা সারা দিন ঘুমিয়ে কাটান। রাতের বেলা বিভিন্ন পার্টিতে গিয়ে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের টার্গেট করে বাসায় ডাকেন।পুলিশ জানায়, বিপুল পরিমাণ মদসহ রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার হওয়া মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে গ্রেপ্তার হওয়া মডেল মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে মাদক মামলা করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার দুপুরে গুলশান থানায় পিয়াসার বিরুদ্ধে ও মোহাম্মদপুর থানায় মৌয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়।পরে গতকাল সোমবার বিকেলে দুজনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পৃথক মামলায় পৃথক আদেশে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।দুই মামলার এজাহারে দেখা যায়, মামলা দুটিতে প্রায় একই অভিযোগ আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বাসাগুলোয় নাচ-গানের আসর বসত। লোকজন ডেকে এনে অর্থের বিনিময়ে তাঁদের কাছে মদ-ইয়াবা বিক্রি করা হতো। কিন্তু কারা সেই ঘটনার শিকার, তাঁদের কোনো পরিচয় উল্লেখ করা হয়নি।
6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের নৌবাহিনীকে শিগগিরই হাইপারসনিক স্ট্রাইক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে। এছাড়া, রুশ নৌবাহিনীকে সমুদ্রের নিচে অভিযান পরিচালনা করতে সক্ষম ড্রোন এবং চল্লিশটি যুদ্ধজাহাজ দেওয়া হবে। রবিবার সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের সময় ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দেন। তিনি জানান, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম চলতি বছরেই রুশ বাহিনীতে যুক্ত হবে তবে তিনি স্পষ্ট করে বলেননি যে, ঠিক কবে রুশ বাহিনী এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাবে। এদিকে, রুশ প্রতিরক্ষামন্ত্রী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, সমুদ্রের নিচে কাজ করতে সক্ষম পজিডোন ড্রোন বহনকারী সাবমেরিন এর পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। একইসাথে নতুন অস্ত্র পরীক্ষার কাজও চলছে। বিডি প্রতিদিন/কালাম
3
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে গণ প্রতারণা শুরু হয়েছে। চরম অব্যবস্থাপনা ও দলীয়করণের কারণে লোক দেখানো গণটিকার অভিযান গণ সংক্রমণ অভিযানে পরিণত হয়েছে।'আজ রোববার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে করোনার সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ওষুধ, মাস্ক ও লিফলেট হস্তান্তর করে।অনুষ্ঠানে গতকাল শনিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত তুলে ধরে ফখরুল জানান, সারা দেশে গণটিকার নামে গণতামাশা শুরু করেছে। প্রতিটি পদক্ষেপে মনে হয়েছে টিকা দেওয়ার ক্ষেত্রে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো রোডম্যাপ সরকার জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। এ অবস্থায় টিকা দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপনের জন্য সরকারকে আহ্বান জানান তিনি।গণটিকা কর্মসূচিতে দলীয় লোকদের সম্পৃক্ত করার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের কাছে এই সরকারের জবাবদিহি না থাকায় ও দুর্নীতিগ্রস্ত হওয়ায় একদিকে দরিদ্রের সংখ্যা বেড়েছে, অন্যদিকে সরকারের লোকজন লুটপাটের রাজত্ব কায়েম করেছে।'অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সরকার করোনার টিকায় ভাগ বসাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, 'দলের লোকজনদের টিকা দেওয়ার কাজে সম্পৃক্ত করা হয়েছে। তারা সেখানে ভাগ বসাচ্ছেন, টোকেন দিয়ে, সেই টোকেনে তাঁরা পয়সা নেয়। তাঁরা রেজিস্ট্রেশনের পয়সা নিচ্ছে। সব জায়গায় তাঁরা বাণিজ্য করে। এখানেও তারা বাণিজ্য শুরু করেছে।'
9
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করেছে ইকুয়েডর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে এক চিঠিতে তার নাগরিকত্ব বাতিলের কথা জানিয়েছে দেশটির বিচার বিভাগ। ইকুয়েডরের পিচিনচা আদালতে সোমবার অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত বলছেন, তথ্য গোপন, মিথ্যা নথিপত্র জমাদান কিংবা জালিয়াতির অভিযোগে তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের তবে, অ্যাসাঞ্জের আইনজীবী কার্লোস পোভেদার অভিযোগ, যথাযথ প্রক্রিয়া না মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে, অ্যাসাঞ্জকে বিচারকালে হাজির হওয়ার অনুমতিও দেওয়া হয়নি। বর্তমানে যুক্তরাজ্যে কারাবন্দী রয়েছেন অ্যাসাঞ্জ। তাকে যে তারিখে আদালতে ডাকা হয়েছিল তখন তিনি মুক্ত ছিলেন না, পাশাপাশি বন্দি অবস্থায় অসুস্থ ছিলেন বলেও উল্লেখ করেন পোভেদা। এই সিদ্ধান্তের বিস্তারিত এবং স্পষ্ট ব্যখ্যা জানতে আপিল করা হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, ২০১২ সালের জুন থেকে ৮ বছরের বেশি সময় ধরে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পরে ২০১৯ সালের এপ্রিলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জামিনের শর্ত ভঙের জন্য তাকে দোষী সাব্যস্ত করেছেন ব্রিটিশ আদালত। তখন থেকে বেলমার্শ ব্রিটেনের কারাগারে সাজা ভোগ করছেন অ্যাসাঞ্জ।
3
আলীকদম (বান্দরবান): বান্দরবান আলীকদম উপজেলায় শ্রমিক লীগের এক নেতাকে ৮০০ পিচ ইয়াবাসহ আটক করেছে আলীকদম থানা-পুলিশ। আটককৃত ওই নেতা আলীকদম ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নর আইন বিষয়ক সম্পাদক এবং পাট্টাখাইয়া এলাকার বাসিন্দা মৃত হাজী আব্দুল গণির ছেলে।আজ মঙ্গলবার (৮ জুন) বিকেল ৫টায় ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক রাস্তার মাথায় তাঁর নিজ দোকানে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করে পুলিশ।আলীকদম থানার এস. আই মো. বাবুল জানান, আমরা উপজেলার চৈক্ষ্যং আবাসিক রাস্তার মাথা এক দোকানদার পাচারের উদ্দেশ্যে ইয়াবা মজুত করার গোপন সংবাদ পাই। পরে অভিযান চালিয়ে দোকানের ভেতর থেকে ৮০০ পিচ ইয়াবা পাওয়া যায়। এ সময় সৈয়দ হোসেনকে আটক করা হয়।এলাকা বাসির অভিযোগ রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে প্রভাব বিস্তার করে সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে স্থানীয়ভাবে বিক্রি করে আসছেন তিনি।আলীকদম থানার ওসি তদন্ত মো. শফিকুর রহমান বলেন, ইয়াবাসহ আটককৃত সৈয়দ হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
6
৫০ শয্যা বিশিষ্ট নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ম অমান্য করে মেডিকেল অফিসারের পরিবর্তে শিশু রোগীদের চিকিৎসা দিচ্ছেন শাহাবউদ্দিন নামে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো)। স্থানীয় বাসিন্দা হওয়ায় চিকিৎসক থাকলেও তিনি প্রভাব খাটিয়ে নিয়মিত রোগী দেখেন এবং প্রেসক্রিপশন করেন বলে অভিযোগ উঠেছে। সরকারিভাবে নিরুৎসাহিত করা হলেও প্রেসক্রিপশনে ৬-৭ মাসের শিশু বাচ্চাদেরও তিনি উচ্চ মাত্রার এন্টিবায়োটিক ও স্টেরয়েড জাতীয় ওষুধ লিখছেন, যা শিশু স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। একই সঙ্গে কমিশন বাণিজ্য করতে প্রায় সব শিশুকেঅপ্রয়োজনীয়একাধিক টেস্ট দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কোনো প্যাথলজিক্যাল টেস্ট লেখার নিয়ম না থাকলেও প্রায় রোগীকে টেস্ট দেন।একজনকে সর্বোচ্চ ৮টি পর্যন্ত টেস্ট করতে দিয়েছেনবলেও অভিযোগ রয়েছে। কোনো রোগী টেস্ট করাতে না চাইলে বা হাসপাতালের অন্য চিকিৎসকের কাছে যেতে চাইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। সরেজমিনে দেখা যায়, বড়াইগ্রামের সাব্বির (০১) নামে এক শিশুকে ব্লাড গ্রুপ, সিবিসি, আরবিএস, ইউরিনসহ মোট আটটি এবং লক্ষীকোলের সুরভী নামে এক রোগীকে ৬টি টেস্ট দিয়েছেন তিনি। এ ব্যাপারে উপলশহর গ্রামের আব্দুর রহমান জানান, হাসপাতালে শাহাবউদ্দিনের কাছে কিছুদিন চিকিৎসা করিয়ে বাচ্চা উল্টো রোগাটে হয়ে গেছে। পরে একজন শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তিনি প্রেসক্রিপশন দেখে এসব ওষুধ খেয়েই বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি থেমে গেছে এবং রোগাটে হয়ে গেছে বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডাক্তার জানান, ডাক্তারদের সহযোগিতা করার দায়িত্ব থাকলেও তিনি হাসপাতালে মেডিকেল অফিসার (শিশু) নেমপ্লেট লাগানো একটি কক্ষে বসে নিয়মিত শিশু রোগী দেখেন। আমরা হাসপাতালে থাকলেও তিনিই রোগী দেখেন, যা দুঃখজনক। শাহাবউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি রোগীর সুস্থতার জন্য কিছু ওষুধ লিখলেও কমিশন বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায় বলেন, শিশু চিকিৎসক না থাকায় উপ-সহকারীকে বসাতে হচ্ছে। তবে কিছু অভিযোগ পেয়ে তাকে সতর্কীকরণ নোটিশ দিয়েছি। সেখানে একজন মেডিকেল অফিসার বসানোর চেষ্টা করব। বিডি প্রতিদিন/এমআই
6
ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই বাংলাদেশী রয়েল লন্ডন হাসপাতালে মারা গেছেন। সোমবার স্থানীয় সময় সকালে হাজী জমসেদ আলী (৮০) নামের এক বৃদ্ধ ইন্তেকাল করেন। একই হাসপাতালে মঙ্গলবার সকাল দশটায় পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেটের শাকসবজি ব্যবসায়ী খসরু মিয়া (৪৯) ইন্তেকাল করেন। ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার সেটেলস স্ট্রিট এলাকায় বাস করতেন হাজী জমসেদ আলী। বাংলাদেশে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছনগ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তার বাবার নাম ডাঃ কামরুল ইসলাম। আর খসরু মিয়ার বাড়ি সিলেটের জগন্নাথপুর উপজেলার শাহার পাড়া গ্রামে। দীর্ঘদিন যাবত তিনি হার্ট ও ডায়াবেটিস রোগের সমস্যায় ভুগছিলেন । এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭০) মারা যান। লন্ডনের গ্রেট অরমন্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী এক বাংলাদেশী। তিনি পাঁচ থেকে ছয় বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে। দ্বিতীয় বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে। করোনাভাইরাসের সঙ্গে হাসপাতালে আটদিন যুদ্ধ করার পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি। এ পর্যন্ত পাচঁজন ব্রিটিশ বাংলাদেশী মারা গেছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে । এদিকে এখন পর্যন্ত ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭ জন। গতকাল মঙ্গলবার আরো ৮৭ জন মারা গেছেন। ব্রিটেনে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু এবং আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়েছে এদিন। এ নিয়ে সেখানে মারা গেলেন মোট ৪২২ জন, এদের মধ্যে ২৭ জন লন্ডনের। এদিন স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪০০ মানুষ। করোনা ভাইরাস আছে কিনা এমন পরীক্ষা করা হয়েছে মোট ৯০ হাজার ৪৩৬ জনের। মঙ্গলবার নতুন করে যাদের মৃত্যু রেকর্ড করা হয়েছে তাদের বয়স ১৮ থেকে ১০৩ বছরের মধ্যে। ওদিকে বিশেষজ্ঞরা ধারণা করছেন ব্রিটেনে করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে বাকি আছে দুই থেকে তিন সপ্তাহ।
3
জয়পুরহাট থেকে মলিনা এসেছিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপসা সীমান্তে। আর তার ভাই এসেছিল ভারতের জলপাইগুঁড়ির রায়গঞ্জ থেকে। বছরের পর বছর ভাইবোনের দেখা না হলেও রক্তের টানই যেন তাদের টেনে এনেছে কাঁটাতারের পাশে শুক্রবারের পাথর কালী মেলায়।'১৬ বছর পর ছোট ভাইয়ের দেখা পেয়ে আনন্দ যেন বাঁধ মানছিল না', বলেই চোখ মুছতে থাকেন মলিনা।পাথর কালীর মেলা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের কোচল ও হরিপুর চাপসা সীমান্তে শুক্রবার ভারত ও বাংলাদেশের চার কিলোমিটার 'নো ম্যানস ল্যান্ড' পরিণত হয় দু'বাংলার মানুষের মিলন মেলায়।বিজিবি-বিএসএফের সম্মতিতে পাসপোর্ট-ভিসা ছাড়াই প্রতিবছর এই পাথর কালীর মেলায় মিলিত হয় দু'দেশের বাসিন্দারা। কাঁটাতারের বেড়া স্বজনদের আলাদা করে রাখলেও আবেগ পৌঁছে যায় দেশকালের সীমানা ডিঙ্গিয়ে।বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর এবং ভারতের কোচবিহার, আসাম, দার্জিলিং, শিলিগুঁড়ি, জলপাইগুঁড়ি, কলকাতাসহ বিভিন্ন এলাকা থেকে মেলায় আসে লাখো মানুষ। বছরের এই একটি দিনেই সীমান্তের কাঁটাতারের ফাঁক দিয়ে মিলিত হয় পাশাপাশি দুই দেশে থাকা স্বজনরা। ওইসব এলাকার সাধারণ মানুষ যারা টাকা পয়সার অভাবে পাসপোর্ট-ভিসা করতে পারেন না, তারা এই দিনটির অপেক্ষায় থাকেন। মোবাইল ফোনের মাধ্যমে আগে থেকেই জানিয়ে দেয় স্বজনরা-কে, কোথায় দেখা করবে। প্রিয়জনদের একটু চোখের দেখা, একটু কথা বা নিজের হাতে রান্না করা খাবার বিনিময়, এতেই আনন্দ তাদের। দীর্ঘদিন পর স্বজনদের সাথে দেখা হওয়ায় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আবার কেউ প্রতীক্ষার প্রহর গুণে প্রিয়জনের দেখা না পেয়ে দীর্ঘশ্বাস নিয়ে ফিরে যায় বাড়ি।সীমা রাণী ভারতীয় সীমান্তে আর মালতি রাণী বাংলাদেশ সীমান্তে। মালতি রাণী বলেন, '৬ বছর পর জামাই ও মেয়ের দেখা পেলাম। ইচ্ছে হচ্ছিল একটু ছুঁয়ে দেখার কিন্তু ছুঁতে পারিনি।''জড়িয়ে একটু চিৎকার করে কাঁদতে পারলে হয়তো দীর্ঘদিনের জমে থাকা কষ্টগুলো থেকে একটু রেহাই পেতাম।', বলছিলেন ভারতের মাকড় হাটে থাকা ছোট খালা জোসনাকে দেখতে আসা ফুলবাড়ির রফিকুল ইসলাম।পাথর কালী মেলার সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল জানান, হরিপুর উপজেলার সীমান্ত এলাকা পাকিস্তান-ভারত বিভক্তির আগে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার অধীনে ছিল। এ কারণে দেশ বিভাগের পর আত্মীয়-স্বজনরা দু'দেশে ছড়িয়ে পড়ে। সারা বছর কেউ কারো সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন না। অপেক্ষা করতে থাকেন এই দিনটির জন্য।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, 'পুলিশ ও বিজিবির কড়া নিরাপত্তায় এ মিলন মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মেলা উপলক্ষে কোচল ও চাপসা সীমান্তে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।'
6
আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে সরকার গত বৃহস্পতিবার ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে। মাস্ক পরে বাইরে বের হওয়া এবং গণপরিবহনে কম যাত্রী বহনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিধিনিষেধে অনীহা দেখা গেছে দ্বীপ জেলা ভোলায়।রাস্তাঘাট, দোকানপাট, যাত্রীবাহী বাস কিংবা লঞ্চে অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি। নেই সামাজিক দূরত্ব; বরং ধারণক্ষমতারও বেশি যাত্রী নিয়ে চলাচল করছে লঞ্চ ও বাস। মুখে পরছে না মাস্ক। আর সরকারি নির্দেশনা মানতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কোনো তৎপরতা দেখা যায়নি।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোলার সদর রোড, যুগীরঘোল, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও ভেদুরিয়া লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। ভেদুরিয়া লঞ্চঘাটে যাত্রীবাহী ভোলা-বরিশালগামী লঞ্চে স্বাস্থ্যবিধি তো দূরের কথা, যাত্রীদের চাপে ভাড়া আদায়কারীদের হিমশিম খেতে হচ্ছে। ভোলা-বরিশাল নৌরুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলোতে একই অবস্থা। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অধিকাংশ যাত্রীর মুখে ছিল না মাস্ক। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে ভেদুরিয়া লঞ্চঘাটে আসে যাত্রীবাহী লঞ্চ সঞ্চিতা-১। ওই লঞ্চের অধিকাংশ যাত্রীর মুখে ছিল না মাস্ক।একইভাবে বিকেল সোয়া ৫টার দিকে বরিশালের উদ্দেশে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ মেঘদূত-১। ওই লঞ্চেও যাত্রী ছিল ধারণক্ষমতারও প্রায় দ্বিগুণ।লঞ্চের যাত্রী মুজিযা রহমান পুণ্য ও আনোয়ার হোসেন বলেন, 'ভোলা থেকে শতাধিক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় যাত্রীবাহী মেঘদূত-১ লঞ্চটি। এর মধ্যে বহু যাত্রী লঞ্চে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে বরিশালে যায়। অধিকাংশ যাত্রীর মুখে ছিল না মাস্ক। এমনকি লঞ্চ স্টাফদেরও মাস্ক পরতে দেখা যায়নি। মানা হয়নি কোনো স্বাস্থ্যবিধি।'এ বিষয়ে জানতে চাওয়া হলে ভোল-বরিশাল নৌরুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ মেঘদূত-১-এর কেরানি সুভাষ চন্দ্র দে বলেন, 'অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চালানোর নির্দেশনা এখনো পাইনি। এ ধরনের নির্দেশনা পেলে তখন যাত্রীর ভাড়াও বাড়ানো হতে পারে।'কেরানির এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঐ লঞ্চের কয়েকজন যাত্রী বলেন, 'লঞ্চের ভাড়া তো আগে থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছে। ভোলা থেকে বরিশাল পর্যন্ত মাত্র ৮০ কিলোমিটার নৌপথের ভাড়া আগে ছিল ৮০ টাকা। আর এখন সেই ভাড়া নেওয়া হচ্ছে ১২০ টাকা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভোলা বন্দর ও পরিবহনের সহকারী পরিচালক শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'এ ধরনের কোনো নির্দেশনা এখনো পাইনি।'ভোলা সদর উপজেলায় মাস্ক না পরে ঘুরতে দেখা গেছে অধিকাংশ ব্যবসায়ী ও রিকশাচালকদের।এ ব্যাপারে ভেদুরিয়া এলাকার এক রিকশাচালক মোসলেহ উদ্দিন বলেন, 'মাস্ক অনেক পরেছি। আর পরতে মন চায় না। আর কতমাস্ক পরমু?'অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো চিঠিপত্র পাননি বলে জানালেন ভোলা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম।এ ব্যাপারে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান গতকাল শুক্রবার সকালে আজকের পত্রিকাকে বলেন, 'আমরা অচিরেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেব। সরকারি নির্দেশনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধি না মানলে শাস্তি পেতে হবে।'
6
এ বিশ্ব যেন সব সময় নতুনত্ব চায়। বিশ্বের মঞ্চে একটানা ধারায় এগিয়ে থাকে নতুন সৃষ্টি, নতুন উদ্যোগ, নতুন ভাবনা। একসময় মনে হতো, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে কে হটাবেন শীর্ষ ধনীর তালিকা থেকে? তবে সেটাও একসময় ঘটে যায় জেফ বেজোসের মতো নতুন উদ্ভাবকের হাত ধরে। আবার কয়েক বছরের মধ্যে বেজোসকে হটানোর জন্য ইলন মাস্কের মতো উদ্যোক্তাও চলে আসেন। সম্প্রতি ফোর্বস-এর ৩৫তম বার্ষিক বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ হয়েছে। তালিকায় টানা চতুর্থবারের মতো শীর্ষে রয়েছেন মার্কিন ধনকুবের জেফ বেজোস। আমাজনের মালিক বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৭৭ বিলিয়ন ডলার। আর বেজোসের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের মালিক মাস্কের সম্পদের পরিমাণ ১৫১ বিলিয়ন ডলার। গত ছয় বছরে এই ধনকুবেরদের সম্পদ বৃদ্ধির ধারাটা লক্ষ করলে মজার কিছু বিষয় উঠে আসে। দেখা যায়, ২০২০ সাল পর্যন্ত বেজোসের থেকে অনেক পিছিয়ে ছিলেন মাস্ক। মাস্কের বড় উত্থানটা হয়েছে এ বছর। জানুয়ারিতে যখন বেজোসকে পেছনে ফেলেন মাস্ক, বিষয়টা যেন তাঁর জন্যও অন্য রকম ছিল। টুইটারে এক ব্যবহারকারী মাস্ককে এ খবর জানানোর পর প্রতিক্রিয়ায় মাস্ক লিখেছিলেন, 'কী অদ্ভুত'। শুরুটা করি ২০১৫ সাল দিয়ে। ওই বছর বেজোসের সম্পদের পরিমাণ ছিল ৩৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। অন্যদিকে ইলন মাস্কের সম্পদের পরিমাণ ছিল ১২ বিলিয়ন ডলার। সে বছর তাঁর ২০ বছরের ব্যবসায়ে বেশ কিছু মোড় ঘুরানো সিদ্ধান্ত নিয়েছিলেন বেজোস। আমাজনে প্রাইম ডে চালু করেন। ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে হাজার হাজার পণ্য নিয়ে 'প্রাইম ডে' হলো আমাজনের একটি বিশেষ বিক্রয় ইভেন্ট, যাতে বিভিন্ন পণ্যে ব্যাপক ছাড় থাকে। এ ছাড়া ওই বছরই ব্লু অরিজিন নামে একটি মহাকাশ অভিযান প্রতিষ্ঠা করেন বেজোস। অন্যদিকে ওই বছর মাস্কের বড় সাফল্য ছিল তাঁর মহাকাশ সংস্থা স্পেস এক্স দিয়ে। এর আগপর্যন্ত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী হিসেবেই বেশি পরিচিত ছিলেন ইলন। স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস (স্পেস এক্স) কোম্পানি ওই বছর 'ফ্যালকন ৯' নামের একটি রকেটের সফল অবতরণ করায়। ২০১৬ সালে এসে নতুন মোড়। এ বছর বেজোসের সম্পদের পরিমাণ ১০ বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি পেয়ে হয় ৪৫ দশমিক ২ বিলিয়ন ডলার। অন্যদিকে মাস্কের সম্পদের পরিমাণ কমে যায়। আসলে অসাধারণ এই উদ্যোক্তা বরাবরই বেজোসের তুলনায় একটু খেয়ালি, অভিযানপ্রিয়। তাই ২০১৬ সালে যেখানে বেজোস নিজের মালিকানাধীন পত্রিকা ওয়াশিংটন পোস্টকে মুনাফার মুখ দেখান, সেখানে মাস্কের টেসলা ২ দশমিক ৬ বিলিয়ন ডলার দিয়ে সৌরচালিত সিস্টেম সরবরাহকারী সোলারসিটি কিনে নেন। এটি তেমন লাভজনক কিছু ছিল না। ওই বছরই বেজোস স্টারটেক বিয়ন্ড সিনেমার জন্য ক্যামিও বানান, অন্যদিকে বাজারে নতুন মডেলের সাশ্রয়ী (৩৫ হাজার ডলার) বৈদ্যুতিক গাড়ি আনে টেসলা। চলে এল ২০১৭ সাল। তরতর করে এগিয়ে চলছে বেজোসের আমাজন। এ বছরই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে সরিয়ে ৭২ দশমিক ৮ বিলিয়ন সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর জায়গা নিয়ে নেন বেজোস। বিল গেটস যুক্তরাষ্ট্রের সেরা ৪০০ ধনীর শীর্ষস্থান ধরে রেখেছিলেন টানা ২৪ বছর ধরে। সে আসনে বসে পড়েন বেজোস। অন্যদিকে স্পেস এক্স নিয়েই সব উৎসাহ ছিল ইলনের। আবার ফ্যালকন ৯ রকেট এবং ড্রাগন স্পেস ক্র্যাফট ব্যবহার করে স্পেস এক্স। এ বছর ইলনের সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৩ দশমিক ৯ বিলিয়ন ডলার। ২০১৮ সালে এই দুই ধনকুবেরের সম্পদের ব্যবধান ছিল, ৯২ দশমিক ১০ বিলিয়ন ডলার। বেজোসের সম্পদের পরিমাণ ছিল ১১২ বিলিয়ন ডলার, অন্যদিকে মাস্কের ছিল সে তুলনায় মাত্র ১৯ দশমিক ৯ বিলিয়ন ডলার। নিজের কোম্পানির কর্মীদের ন্যূনতম মজুরি বাড়িয়ে দিয়েও শীর্ষ ধনীর জায়গা অটুট বেজোসের, অন্যদিকে খামখেয়ালি ধনী ইলনের চলছে মহাকাশ সাধনা। ২০১৯ সালে এসে দুই ধনীর সম্পদের ব্যবধান বেড়ে গেল ১০৯ বিলিয়ন ডলার। তবে এ বছর ২৫ বছরের বিবাহিত জীবনে বিচ্ছেদ টানেন বেজোস। সেই বিচ্ছেদের ব্যয় শুনলেও চোখ কপালে উঠবে। চুক্তি অনুযায়ী আমাজনের ৩৮ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার পান তাঁর স্ত্রী ম্যাকেঞ্জি। তবে বিচ্ছেদের বিষয়টি বেশ ভালোভাবেই সামলে নেন বোজোস। এ বছর কার্বন নিঃসরণ কমাতে প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি। অন্যদিকে টেসলা আনতে থাকে নতুন নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি। ২০২০ সালে করোনার মহামারির সূচনা হয়। এ বছরের শুরুতে টালমাটাল অবস্থায় থাকলেও অল্প সময়ের মধ্যে সামলে নিয়ে ইলন মাস্ক বেশ গুছিয়ে এগোতে থাকেন। বাজার মূলধনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি সংস্থা হয়ে ওঠে টেসলা। ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসের অস্টিনে চলে আসেন ইলন, সেখানে টেসলা একটি নতুন গিগাফ্যাক্টরি তৈরির ঘোষণা দেয়। অন্যদিকে করোনার প্রভাব পড়েনি বেজোসের সম্পদেও। গত বছর বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হন বেজোস। করোনার কারণে প্রযুক্তিপণ্যের চাহিদা অনলাইনের কেনাকাটা বেড়ে যাওয়ায় ফুলে-ফেঁপে ওঠে বেজোসের ব্যবসা। তবে বছরের শেষটা ছিল পুরোপুরি ইলনের হাতে। ডিসেম্বরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় টেসলা। এর শেয়ারদর বাড়ে ৭২০ শতাংশ। ২০২১ সালে ইলনের সম্পদ বৃদ্ধিটা যেন অবিশ্বাস্য। গত বছরের ২৪ বিলিয়ন থেকে বেড়ে ইলনের সম্পদের পরিমাণ হয় ১৫১ বিলিয়ন ডলার। বছরের শুরুতে একবার বেজোসকে শীর্ষ ধনীর তালিকা থেকে পেছনেও ফেলে দেন মাস্ক।
0
ঢাকা: হলিউডের আলোচিত-সমালোচিত প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। প্রযোজনা করবেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। হলিউডের একসময়ের প্রভাবশালী এই প্রযোজকের যৌন কেলেঙ্কারির ঘটনা নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রথম ফাঁস করেন আমেরিকার দুই নারী সাংবাদিক মেগান টুয়ি ও জোডি ক্যান্টর।নিন্দিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টেইনের যৌন কেলেঙ্কারির ঘটনা নিয়ে ২০১৭ সালের ৫ অক্টোবর নিউইয়র্ক টাইমসে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। দুই সাংবাদিক মেগান টুয়ি ও জোডি ক্যান্টরের লেখা সেসব প্রতিবেদন 'শি সেইড: ব্রেকিং দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট স্টোরি দ্যাট হেল্পড ইগনাইট অ্যা মুভমেন্ট' নামে গ্রন্থ আকারে প্রকাশিত হয় ২০১৯ সালে। এর মাধ্যমে পুলিৎজার পুরস্কার পান তাঁরা। হার্ভি ওয়াইনস্টেইনের বিরুদ্ধে অনুসন্ধান করার নেপথ্য ঘটনা ও প্রতিবেদন প্রকাশের পর দুই নারী সাংবাদিক যেসব আইনি জটিলতায় পড়েছেন, সেসব গল্প রয়েছে 'শি সেইড' গ্রন্থে। সেই ঘটনাকে ভিত্তি করে নির্মিত হবে ছবিটি। বইয়ের নামেই ছবির নাম রাখা হয়েছে। এতে দুই সাংবাদিক চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন হলিউড অভিনেত্রী কারি মালিগ্যান ও জোয়ি কাজান।প্রযোজনার দায়িত্ব নিলেও এই ছবিতে অভিনয় করছেন না ব্র্যাড পিট। ব্র্যাড পিটের প্রযোজনা প্রতিষ্ঠান প্ল্যান বি গল্পের স্বত্ব কিনে নিয়েছে। এটি পরিচালনা করবেন জার্মানির পরিচালক মারিয়া শ্রেডার।হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণসহ যৌন হয়রানির দুই ডজনের বেশি অভিযোগ আছে। ধর্ষণ ও হেনস্তার অভিযোগে হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের আদালত। যদিও হার্ভে সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সম্মতি ছাড়া তিনি কারও সঙ্গে শারীরিক সম্পর্ক করেননি।হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর সারা বিশ্বে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলো সামনে চলে আসতে শুরু করে। যেসব নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন, তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যাশট্যাগ ' মিটু' দিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন।
2
বর্তমান নির্বাচনকে 'প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন' বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।গত শুক্রবার চট্টগ্রাম-৯ আসনের ধানের শীষের কারাবন্দী প্রার্থী ডা: শাহাদাত হোসেনের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ডা: শাহাদাত সব মামলায় জামিন পেয়ে আজ জেল থেকে বের হওয়ার প্রাক্কালে তাকে অন্য একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। নির্বাচনের মাঠে ডা: শাহাদাতকে 'একজন শক্ত প্রার্থী' উল্লেখ করে আমীর খসরু বলেন, এজন্য তাকে জেলে আটকে রাখা হয়েছে। ডা: শাহাদাত মুক্ত হলেই চট্টগ্রাম-৯ আসনের নির্বাচনের চিত্র পাল্টে যাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সবাইকে নির্ভয়ে আগামীকাল কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম-৯ আসনে যেহেতু ইভিএম মেশিনে ভোট হবে সেখানে দায়িত্বে থাকবে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। এজন্য জনগণের ভয় পাওয়ার কিছু নেই। কোনো ধরনের হুমকি এবং গুজবে কান না দিয়ে সবাইকে কেন্দ্রে যেতে হবে। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বাংলাদেশ থেকে দুঃশাসন দূর করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি চট্টগ্রাম-৯ আসনের জনগণের প্রতি ডা: শাহাদাত হোসেনকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।তিনি বলেন, চট্টগ্রাম-৯ আসনে ডা: শাহদাত কারাগারে থাকলেও তার পক্ষে কেউ নির্বাচনী প্রচারে নামতে পারেনি। কোনো জায়গায় পোস্টারও লাগাতে পারে নাই। সমস্ত এলাকা একজন প্রার্থীর পোস্টারে ছেয়ে আছে। নির্বাচনকে একতরফা ও প্রতিদ্বন্দ্বিতাহীন করে তুলেছে। এটা গণতন্ত্রের জন্য হুমকি। এরপরও এ দেশের জনগণ ভোট প্রদানের জন্য উদগ্রীব হয়ে আছে। তারা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে চায়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহসভাপতি বদরুল আনোয়ার, বার কাউন্সিলর সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, চট্টগ্রাম বার কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
6
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ এমরান আলী (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পাঁচদিন পর মারা গেলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। বিডি প্রতিদিন/এমআই
4
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে নিখোঁজ কলেজছাত্র নাইমুল ইসলাম হৃদয়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। ব্যানার-ফেস্টুন নিয়ে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সাধারণ মানুষ অংশ নেন।রূপপুরে লালন শাহ সেতু সংযোগ মোড় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বাবু মণ্ডল, ব্যবসায়ী রফিকুল ইসলাম সুলতান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু প্রমুখ।বক্তারা এ সময় হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। না হলে আবারও প্রতিবাদ সমাবেশসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।উপজেলার নতুন রূপপুর গ্রামের মজনু মোল্লার ছেলে ও পাবনা এডওয়ার্ড কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মাস্টার্সের ছাত্র নাইমুল ইসলাম হৃদয় ১০ ডিসেম্বর নিখোঁজ হন। ওই দিন দুপুরেই হৃদয়ের পরিবারের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। হৃদয়ের বাবা রাতেই ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন। পরে তা মামলায় রুজু হয়। এদিকে তিন দিন পর গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের একটি বাড়ির কক্ষের মেঝে খুঁড়ে কলেজছাত্র হৃদয়ের ১০ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয়ের মাথা, হাত-পা ও দেহ কেটে ১০ টুকরো করা হয়।এর আগে পুলিশ মোবাইল ট্র্যাকিং ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জড়িত একজনকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তির নাম আবুল হাসনাত মোহাম্মদ ইসমাইল ওরফে হাসান (৪৫)। তিনি পাবনার পৈলানপুর সবেদা বাগান এলাকার বাসিন্দা।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, 'কলেজছাত্র হৃদয় হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আসামি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। মামলায় তাঁকে প্রধান আসামি করে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে পুলিশ তদন্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা করবে।'
6
ঘুষ লেনদেনের মামলায় পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের সাজা বাড়াতে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। আজ বুধবার দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান আবেদনের বিষয়টি নিশ্চিত করেন।এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ঘুষ লেনদেনের অভিযোগে মিজানকে দণ্ডবিধির ১৬১ ধারায় তিন বছর করে কারাদণ্ড দেন। তবে অর্থ পাচার আইনের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। তাই ওই খালাসের বিরুদ্ধে ও আপিল করেছে দুদক।খুরশীদ আলম খান বলেন, দণ্ড বিধি অনুসারে মিজানুর রহমানকে ৩ বছরের সাজা দিয়েছেন আদালত। কিন্তু দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাঁকে সাজা দেওয়া হয়নি। ওই ধারায় ৭ বছরের সাজা আছে। তাই দুদক সাজা বৃদ্ধি চেয়ে আবেদন করেছে।
6
কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্রের যোগানদাতাসহ কিলিং স্কোয়াডের দুইজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শাখা গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রন কান্তি নাথের আদালতে সোপর্দ করেন। শুনানি শেষে আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির পরিদর্শক মঞ্জুর কাদের ভূঁইয়া। এর আগে সোমবার রাতে জেলা সদর ও চৌদ্দগ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, নগরীর শুভপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মো. নাজিম ওরফে নাদিম (৩০) এবং চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. রিশাত। ডিবির পরিদর্শক মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুরের পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। গত ২২ নভেম্বর বিকেলে নগরীর পাথুরিয়াপাড়া এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানকালে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করেন মুখোশধারী সন্ত্রাসীরা।
6
আগৈলঝাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে দুই দিন ব্যাপী গণ নাটক প্রদর্শনী হয়েছে।গত মঙ্গল ও বুধবার সন্ধ্যায় উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের গোবিন্দ মন্দির আঙিনায় ও রাজিহার ইউনিয়নের বাশাইল সর্বজনীন কালী মন্দির আঙিনায় এই গণ নাটক প্রদর্শন করা হয়।আগৈলঝাড়া গণ নাটক দলের শিল্পীরা বাল্য বিয়ে প্রতিরোধ, নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, মাদকের কুফলসহ বিভিন্ন বিষয়ে অভিনয়ের মাধ্যমে জনগণকে সচেতন করতে গণ নাটক প্রদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের বরিশাল ও পটুয়াখালী জেলার ম্যানেজার কালাচাঁদ দাস অসিত, আগৈলঝাড়া ব্র্যাকের সহযোগী কর্মকর্তা ফাতেমা খাতুন, ইউপি সদস্য রাজ্বেশ্বর রায়, উপজেলা দ্য হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ক সাইফুল ইসলাম লিটন প্রমুখ।ব্র্যাকের ম্যানেজার কালাচাঁদ দাস অসিত জানান, নারী নির্যাতনের মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করবেন। ব্র্যাকের লিগ্যাল এইডের মাধ্যমে নারী নির্যাতনের শিকার নারীরা বিনা মূল্যে আইনি সেবা নিতে পারবেন।
6
বাংলা ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের স্বনামধন্য কবি ও সাংবাদিক জুয়েল মাজহারকে 'ঐহিক মৈত্রী সম্মাননা-২০২০'-এ ভূষিত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্য পত্রিকা 'ঐহিক'। অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে'র সম্পাদক কবি জুয়েল মাজহারকে এ সম্মাননার প্রস্তাব দেন ঐহিকের সম্পাদক তমাল রায়। এতে সদয় সম্মতি জানান কবি জুয়েল মাজহার। এ সময় তমাল রায়ের সঙ্গে 'ঐহিক বাংলাদেশ'র সম্পাদক কবি মেঘ অদিতি ও পশ্চিমবঙ্গের কবি সুব্রত সরকার উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা পর্ব শেষে জুয়েল মাজহারের কার্যালয়েই দীর্ঘ কবিতা আড্ডায় মেতে ওঠেন কবিরা। এ পর্বে জুয়েল মাজহার, সুব্রত সরকার, তমাল রায়, মেঘ অদিতির সঙ্গে যোগ দেন কালের কণ্ঠের সাহিত্য সম্পাদক কবি মাসুদ হাসান ও হিজল জোবায়ের। জুয়েল মাজহার ছাড়াও 'ঐহিক মৈত্রী সম্মাননা-২০২০' পেয়েছেন বাংলাদশের আরেক কবি আশরাফ আহমেদ। ২০২০ সালের ৬ ও ৭ ফেব্রুয়ারি কলকাতা বইমেলার মিডিয়া সেন্টারে জুয়েল মাজহার ও আশরাফ আহমেদের হাতে সম্মাননা উপলক্ষে বিশেষ স্মারক ও উত্তরীয় তুলে দেওয়া হবে। ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের স্বনামধন্য সাহিত্যিক পবিত্র সরকার, রণজিৎ দাশ, মৃদুল দাশ গুপ্ত, গৌতম বসু, গৌতম চৌধুরী, রাহুল পুরকায়স্থের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া ফেব্রুয়ারির ১১ ও ১২ তারিখ ঐহিক আয়োজিত দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলনে সম্মাননাপ্রাপ্ত কবিদের নিয়ে বিশেষ অধিবেশনের আয়োজন করা হবে। পাশাপাশি ঐহিকের প্রকাশনা বিভাগ সম্মাননাপ্রাপ্তদের নির্বাচিত কবিতার বই প্রকাশ করবে। বাংলাদেশের সাহিত্যকে পশ্চিমবঙ্গে আরও বেশি প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০১৫ সাল থেকে কেবলমাত্র বাংলাদেশের সাহিত্যিকদের 'ঐহিক মৈত্রী সম্মাননা' দেওয়া হয়ে থাকে। যেসব গুরুত্বপূর্ণ সাহিত্যিক এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো পুরস্কার পাননি তাদেরই এ সম্মাননার জন্য নির্বাচিত করে ঐহিক সম্পাদক পর্ষদ। এর আগে কবি মাসুদুজ্জামান, ফরিদ কবির, কাজল শাহনেওয়াজ প্রমুখ এ সম্মাননা পান। মৈত্রী সম্মাননা প্রসঙ্গে জানতে চাইলে তমাল রায় বলেন, রাজনৈতিক কারণে দুই বাংলা বিভক্ত হলেও আমরা মনে করি সাহিত্যের কোনো কাঁটাতার নেই। দুই বাংলার ভাষা ও সংস্কৃতিকে পরস্পরের আরও নিকটবর্তী করার লক্ষ্যেই আমরা এ সম্মাননার আয়োজন করেছি। এর মধ্য দিয়ে দুই বাংলার সাহিত্যে মৈত্রীভাব বৃদ্ধি পাক সেটাই আমাদের স্বপ্ন। ১৯৬২ সালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন জুয়েল মাজহার। আশির দশক থেকে শুরু করে সুদীর্ঘ চার দশক ধরে একনিষ্ঠভাবে সাহিত্য সাধনা করে চলেছেন এ কবি। ভাষা ও প্রকরণে লক্ষ্যণীয় বৈশিষ্ট্যের জন্য তার কবিতা স্বাতন্ত্র্যমণ্ডিত। এ পর্যন্ত স্বল্পপ্রজ এ কবির প্রকাশিত কবিতার বই মাত্র তিনটি। এগুলো হলো- 'দর্জিঘরে একরাত', 'মেগাস্থিনিসের হাসি' ও 'দিওয়ানা জিকির'। অনুবাদ কবিতার বই- 'কবিতার ট্রান্সট্রোমার' ও 'দূরের হাওয়া'। এর আগে গত বছর 'জীবনানন্দ পুরস্কার-২০১৯' লাভ করেন জুয়েল মাজহার। চলতি বছরের অক্টোবরে কবি জীবনানন্দ দাশের শহর বরিশালে আড়ম্বরপূর্ণ এক সাহিত্য সমাবেশে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন কবি। ঐহিক পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি সাহিত্য পত্রিকা। ১৯৯০ সালে যাত্রা শুরু করা এ পত্রিকাটি ২০১৫ সালে পশ্চিমবঙ্গের বাংলা একাডেমি পুরস্কার লাভ করে। বিডি-প্রতিদিন/মাহবুব
6
রাজধানীর মিন্টো রোডে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দ্বিতীয় তলার লবি থেকে অতিরিক্ত ম্যানেজার সুব্রত সাহার (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী নুপুর সাহা অভিযোগ করে বলেন, 'তাঁর স্বামী ২২ বছর ধরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চাকরি করে আসছিলেন। গত ৬ মাস ধরে কর্মস্থলে নানাভাবে চাপে ছিলেন। তিনি যে কাজ করতেন সেখান থেকে সরিয়ে অন্য কাজে দেওয়া হয়। যেটা তাঁর পক্ষে করা সম্ভব না। সে পরিবর্তন করতে চাইলেও সেটা তাঁকে দেওয়া হয়নি। তাঁকে সব সময় চাপে রাখা হতো। ঠিকভাবে কাজ করতে দেওয়া হতো না। এ সময় স্বজনদের মধ্যে এক আবেগগণ পরিবেশ সৃষ্টি হয়।'সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে নুপুর বলেন, 'জানি না কি হয়েছে। কয়েক দিন ধরে তাঁর মন অনেক খারাপ ছিল। আজ সকাল ৯টায় বাসা থেকে বের হয়েছিলেন। সকালেও মন খারাপ ছিল তাই নাশতা খেতে বসেও খাননি। প্রতিদিন মেয়ের সঙ্গে দেখা করে। কিন্তু আজ দেখাও করেননি, ঘুমে ছিলেন। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানাই।'ঘটনার পরে ইন্টারকন্টিনেন্টাল থেকে যোগাযোগ করা হয়েছে কি-না জানতে চাইলে নুপুর সাহা বলেন, 'হোটেল থেকে যোগাযোগ করা হয়নি। আমার এক আত্মীয়ের মাধ্যমে জেনেছে আমার স্বামী অসুস্থ। দ্রুত হোটেলে যেতে হবে। আমরা এসে দেখি তিনি উপুড় হয়ে পড়ে আছে।'এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা দুপুর ১২টার পরে খবর পাই, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের লভিতে একজন পড়ে আছে। প্রথমে বিষয়টি দেখে হোটেলের পরিচ্ছন্নতা কর্মীরা। ঘটনাস্থলে এসে আমরা দেখলাম, নিহতের নাম হচ্ছে সুব্রত সাহা। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। এখানে তিনি ২০০০ সালের জুন থেকে কর্মরত আছেন। তিনি বর্তমানে অতিরিক্ত ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। তিনি হোটেলটির বাংলাদেশ সরকারের বাংলাদেশ সার্ভিস লিমিটেড (বিএসএল) শাখার কর্মী। আমরা কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি। সাজ্জাদুর রহমান আরও জানান, আমরা ফুটেজে দেখেছি, সাধারণত হোটেলের কর্মীরা যে গেট দিয়ে প্রবেশ করেন তিনি সেটি করেননি। তিনি মেইন গেট দিয়ে প্রবেশ করে সরাসরি হোটেলের ছাদে চলে যান। ঘটনাটি সকাল ৯টা ৮ মিনিটের। এরপর আর তাকে দেখা যায়নি। এখন আমরা তদন্ত করছি। অন্যান্য তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করব। এখানে সময় একটা ফ্যাক্টর। তাঁর পরিবারের সঙ্গে কথা হয়েছে। আমরা তাদের কাছ থেকেও তথ্য নিচ্ছি। পাশাপাশি সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। আমরা মরদেহ হাসপাতালে পাঠাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এটি হত্যা নাকি আত্মহত্যা। তার আগে আমাদের যে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে।নিহত সুব্রত সাহা ছাদে যাওয়ার আগে বা পরে আর কেউ সেখানে গেছে কি-না জানতে চাইলে ডিসি সাজ্জাদ বলেন, 'আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বলতে পারব আগে ও পরে কেউ গেছেন কি না। পরে যাওয়ার ধরনের ওপর ভিত্তি করে মৃত্যুর কারণ বলা যাবে না। তবে সবকিছু মাথায় রেখে আমরা কাজ করছি। এবং তাঁর কর্ম পরিবেশ ও পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।'কর্মস্থলে মানসিক চাপে ছিলেন বলে অভিযোগ উঠেছে। এমন কোনো তথ্য পেয়েছেন কি-না এমন প্রশ্নে রমনা বিভাগের ডিসি বলেন, 'আমরা আনুষঙ্গিক কাজ করছি। তাঁর পরিবারের সদস্যরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন। কান কথা হিসেবে আমাদের কাছে এসেছে। আমরা তথ্য দেখব। তাঁর ওপর কাজের চাপ ছিল কি না। অন্য কোনো চাপ ছিল না। সবকিছু তদন্তে আসবে।' পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া গেছে কি-না জানতে চাইলে ডিসি বলেন, 'পরিবার বর্তমানে শোকার্ত আছে। তাদের সঙ্গে আমরা পরে কথা বলব। একটু সময় দিতে হবে। অভিযোগ যা আসবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'এ বিষয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
6
বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য আমেরিকা প্রবাসী কবি মিজানুর রহমানকে তেপান্তর সাহিত্য পদক-২০২১ প্রদান করা হয়েছে। এ বছর দেশ-বিদেশের ১১ গুণীজনকে এ পদক দিয়ে সম্মান জাননো হয়েছে। রাজধানীর মিরপুর তেপান্তর সাহিত্য পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় থেকে এই পদক তুলে দেয়া হয়। তেপান্তর সাহিত্য পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান কবি সুমন শাহনেওয়াজ। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
6
জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেছেন, প্রধানমন্ত্রী সব কাজ একাই করেন বলে সরকারের অন্য মন্ত্রীদের কোনো কাজ নেই। তারা নিজেরা কোনো কাজ না করে- নিজেদের রাজা মনে করেন; আর জনগণকে মনে করেন প্রজা। তাদের ভাবনা 'প্রধানমন্ত্রী থাকলে আমরা আছি-আর না থাকলে নাই'। তাই তাদের আর কোনো কাজ করতে হয় না। বৃহস্পতিবার সংসদের বৈঠকে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 'দেশে ঘুষ, সন্ত্রাস, ক্যাসিনো ও মাদকসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান সারাবছর অব্যাহত রাখা হোক'- এ বিষয়ের ওপর তার আনা প্রস্তাবের ওপর আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুরোধে তিনি প্রস্তাবটি প্রত্যাহার করে নেন। এর আগে প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। এই অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে সরকার এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে। অভিযান চলছে। তাই এ বিষয়ে প্রস্তাব গ্রহণের আর প্রয়োজন নেই। রুস্তম আলী ফরাজী বলেন, সংবিধান অনুযায়ী মদ, জুয়া ও গণিকাবৃত্তি নিষিদ্ধ। সুতরাং এসব বন্ধ করতে হবে। কারণ আজকাল ছাত্ররা ক্লাসে না গিয়ে বাইরে বাইরে ঘোরে, মাদক সেবন করে। পুলিশের অফিস, ভূমি অফিস, পাসপোর্ট অফিস- সব জায়গাতেই দুর্নীতি। এসব অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। প্রধানমন্ত্রী যুবলীগের সভাপতিকে সরিয়ে দিয়েছেন। আরও অনেককে দলের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ ধরনের সিদ্ধান্ত জেলা-উপজেলা পর্যায়েও নিতে হবে।জেলা-উপজেলা থেকেও সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিদায় করে দিতে হবে। প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী বলেন, দুর্নীতি, ঘুষ ও ক্যাসিনো চাই না। তবে এসব বন্ধ করতে গিয়ে রাজনীতিবিদদের যেন খাটো না করা হয়। সরকারি দলের শহিদুজ্জামান সরকার ক্যাসিনো, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
6
বহুল আলোচিত বেসরকারি রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে নিয়ে রাজধানীর উত্তরায় অভিযানে র্যাব। উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ৬২ নম্বর বাড়ির ৪এ ফ্ল্যাটে তাকে নিয়ে অভিযান চালানো হচ্ছে। এর আগে বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে সাহেদকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে র্যাবের আভিযানিক দলের সঙ্গে ঢাকায় আনা হয়। পুরাতন বিমানবন্দরে পৌঁছার পর তাকে সরাসরি সদরদপ্তরে নেয়া হয়। সেখানেই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। লে. কর্নেল আশিক বিল্লাহ আরো জানান, সাহেদের কাছে অবৈধ অস্ত্র ও গুলি পাওয়া গেছে। এ ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে। এছাড়াও এ বিষয়ে র্যাব মহাপরিচালক বিকেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরবেন।
6
মৌলভীবাজার মুক্ত দিবস আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজারের হানাদার মুক্ত হয়। এদিন তৎকালীন মহকুমা হাকিমের কার্যালয় (বর্তমান জর্জ কোর্ট ভবনে) মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনসাধারণকে নিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।মুক্তিযোদ্ধারা জানান, জেলা শহরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ছিল পাকিস্তানি বাহিনীর ব্রিগেড হেড কোয়ার্টার। যুদ্ধকালীন হানাদার বাহিনীর টর্চার শেল হিসেবে পরিচিত বাংকারটি পিটিআইতে মাটি চাপা অবস্থায় আজও সাক্ষী হয়ে আছে। কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলাকে হানাদারমুক্ত ঘোষণার পর ৫ ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী তিনদিক থেকে আক্রমণের জন্য মৌলভীবাজার শহরের দিকে অগ্রসর হয়।৬ ডিসেম্বর বর্ষিজোড়া, সালামিটিলা, এবং শমসেরনগর সড়ক এলাকায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনারা ব্যাপক যুদ্ধ হয়। যুদ্ধের একপর্যায়ে হানাদার বাহিনী পর্যুদস্ত হয়ে ৭ ডিসেম্বর সিলেটের দিকে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধাদের দখলে আসে মৌলভীবাজার। এরপর তখনকার গণপরিষদের সদস্য মুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুর রহমানের নেতৃত্বে ৮ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।মুক্তিযোদ্ধা খয়ের চৌধুরী আক্ষেপ করে জানান, জেলায় অনেক গণহত্যার গণকবর ও বধ্যভূমি রয়েছে যা এখনো সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। সরকারি ও বেসরকারি উদ্যোগে জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করার স্বার্থে বধ্যভূমি, গণহত্যার স্থানগুলো সংরক্ষণ করে শহীদদের নাম-স্মৃতিফলক করা প্রয়োজন।
6
পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। বার্সেলোনায় এক আবেগঘন সংবাদ সম্মেলনে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে কান্নায় ভেঙে পড়েন ৩৩ বছর বয়সী ম্যানচেস্টার সিটির এই কিংবদন্তি। . ???? ../ ক্যাম্প ন্যুয়ে এক সংবাদ সম্মেলনে আগুয়েরো বলেন, 'এই অনুষ্ঠানটা এই কথা জানানোর জন্য যে, আমি সব ধরনের পেশাদার ফুটবল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুবই কঠিন সময়।' হার্ট সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন আগুয়েরো। বার্সার হয়ে প্রথম ম্যাচে ৪১ মিনিট পর মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন। সেই ঘটনার জেরেই অবসর নিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, 'প্রথম ব্যাপার হচ্ছে আমার স্বাস্থ্য। আপনারা জানেন এক মাস আগে হার্টে সমস্যা হয়েছিল। আমি ভালো কিছু ডাক্তারের অধীনে চিকিৎসা নিয়েছি। তারা আমাকে বলেছে সবচেয়ে ভালো হয় যদি খেলা বন্ধ করে দেই। আমি এক সপ্তাহ বা দশদিন আগে এই সিদ্ধান্ত নিয়েছি।' মাথা উঁচু করেই বিদায় নিচ্ছেন বলে মনে করেন আর্জেন্টাইন এ তারকা। নিজের পরবর্তী জীবন নিয়ে আগুয়েরো বলেছেন, 'আমি মাথা উঁচু করে বিদায় নিচ্ছি। আমি খুশি। আমি জানি না পরের জীবনে কী অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু এটা জানি, অনেক মানুষ আমাকে ভালোবাসে। তারা চায় আমি যেন সেরা জায়গাতে থাকি।' আগুয়েরো নিজের আবেগঘন বিদায়বার্তায় ধন্যবাদ জানিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিকে। আর্জেন্টাইন স্ট্রাইকার বলেন, 'মাত্র ১৮ বছর বয়সেই আমার উপর বিশ্বাস দেখানোর জন্যে অ্যাটলেটিকো মাদ্রিদকে ধন্যবাদ। আর ম্যানচেস্টার সিটি! সবাই জানে ম্যানচেস্টার সিটির প্রতি আমার অনুরাগের কথা। ওখানে সম্মান পেয়েছি।' গত জুনে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে ফ্রি ট্রান্সফার ফি তে বার্সেলোনায় মিশন শুরু করেন আগুয়েরো। ১০ কোটি ইউরো বাইআউট ক্লজে আগুয়েরোকে কিনেছিল বার্সেলোনা। প্রায় এক দশক আগে সোয়ান সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ লিগে অভিষেক হয়েছিল আগুয়েরোর। সে ম্যাচের ৬০ মিনিটে নেমে জোড়া গোল করেছিলেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমে জোড়া গোল করলেন তিনি। আর্জেন্টিনার হয়ে ১০১ টি ম্যাচ খেলে ৪১টি গোল করেছেন আগুয়েরো। ম্যানসিটিতে দীর্ঘ ১০ বছরের ক্যারিয়ারে খেলা ২৭৫টি ম্যাচে আর্জেন্টাইন তারকা ১৮৪টি গোল করেছেন। ২০০৬ থেকে ২০১১, পাঁচ বছর খেলেছেন লা লিগায়। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ১৭৫ ম্যাচে তার গোলের সংখ্যা ছিল ৭৪টি।
12
ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা আবন মণ্ডল (৪২) কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। রবিবার দুপুরে সদর উপজেলার পৌর এলাকার খাজুরা পশ্চিমপাড়ায় এঘটনা ঘটে। নিহত আবন ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি নিহত ও খাজুরা গ্রামের সালামত মণ্ডলের ছেলে। এলাকাবাসী জানায়, ২০২০ সালের ১০ জুন জাহিদের নেতৃত্বে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে রাতে আবন সমর্থিত গ্রুপের হাতে একই গ্রামের গোলাম বারীর ছেলে ফারুক (৩৫)কে আহত করে। পরদিন সকালে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ফারুক হত্যার জের ধরেই প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ ২৫০শয্যা হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে ফারুক হত্যার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
6
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, 'ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সম্মেলনের সিদ্ধান্ত হলে নেত্রী (শেখ হাসিনা) জানাবেন। নেত্রী যেদিন তারিখ ঘোষণা করবেন, সেদিন সম্মেলন হবে।' আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তাঁরা।ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, 'সম্মেলনের সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিক বিবৃতি দেব। এখনো সম্মেলনের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে এখন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কিছু নেই। যখন সম্মেলনের তারিখ ঘোষণা হবে, আমরা সম্মেলনের প্রস্তুতি নেব, সেসব কার্যক্রম শুরুর আগেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়ে দেব।'মধুর ক্যানটিনে সম্মেলন প্রত্যাশীদের তোপের মুখে জয়-লেখকসম্মেলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে জয়-লেখক বলেন, 'তিনি (ওবায়দুল কাদের) যা জানিয়েছেন, আপনারা (সাংবাদিকেরা) তা ভুলভাবে উপস্থাপন করেছেন। তিনি (ওবায়দুল কাদের) আওয়ামী লীগের সেক্রেটারি। সামনে যেহেতু আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে, সেহেতু আওয়ামী লীগের সম্মেলনের আগে সব সহযোগী সংগঠন যেগুলো মেয়াদোত্তীর্ণ, নেত্রীর সঙ্গে কথা বলে সেগুলোর তারিখ নির্ধারণ করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়েছে। কবে সম্মেলন হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।'জয়-লেখক অভিযোগ করে বলেন, স্বার্থান্বেষী মহল ও তাদের কিছু পেইড সাংবাদিক সম্মেলনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ভুল ভাবে উপস্থাপন করে বিভ্রান্ত করছেন।
6
শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। রাত সাড়ে ৯টার ট্রেন শহরের উদ্দেশে ছেড়ে গেলে শহর থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় এই ক্যাম্পাস। রাত বাড়ার সাথে শহরে যাওয়ার কষ্টের পাল্লাও বাড়তে থাকে। জরুরি প্রয়োজন ছাড়া মধ্যরাতে কেউ শহরে যান না।তবে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের রক্তের প্রয়োজনের কথা শুনে যাতায়াতের এই দুর্ভোগের কথা যেন নিমেষেই ভুলে গেলেন চবির শিক্ষার্থীরা। দগ্ধদের রক্তের জোগান দিতে এবং আহতদের সাহায্য করতে মধ্যরাতে ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হয়ে গেলেন শত শত শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে পর্যাপ্ত বাস না পেয়ে কেউ ছুটে গেছেন ট্রাকে, আবার কেউ ছুটেছেন মোটরবাইকে। এভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটেছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বিভিন্ন হল ও আশপাশের মেসগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় জড়ো হন কয়েক শ শিক্ষার্থী, যাঁদের অধিকাংশই ছাত্রলীগের নেতা-কর্মী। তবে অন্যান্য ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরাও এতে যোগ দেন। তবে রাস্তায় কোনো গাড়ি না থাকায় বিপাকে পড়েন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য একটা বাস ও একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এ ছাড়া স্থানীয় পরিবহন মালিকদের সংগঠন আরও দুটি বাসের ব্যবস্থা করে। এসব বাসে কয়েক শ শিক্ষার্থী রক্ত দিতে ছুটে যান।বিশ্ববিদ্যালয়ের বাসে রক্ত দিতে যাওয়া সাবিল আহমেদ খান নামের এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, 'আমরা রাতে খবর শোনার সঙ্গে সঙ্গেই আনুমানিক ২টা থেকে ২টা ১০ মিনিটের মধ্যেই এফ রহমান ও আলাওল হল থেকে বের হয়েই পরিবহন দপ্তরে যাই। সেখান থেকে অনেক কষ্টে একটা বাসের ব্যবস্থা করি। মুহূর্তেই বাসটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে আমরা সিএমসিতে নেগেটিভ গ্রুপের অনেককেই নামিয়ে দিয়ে পার্ক ভিউ আর সিএমএইচে যাই।' অনেকক্ষণ অপেক্ষার পরও বিশ্ববিদ্যালয়ের বাস পাননি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুর নবী রবিন। পরে তিনি ট্রাকে করে চট্টগ্রাম মেডিকেলে যান।রবিন আজকের পত্রিকাকে বলেন, 'রক্তের জন্য আহ্বান করার সাথে সাথে জিরো পয়েন্টে আমরা শতাধিক শিক্ষার্থী জমায়েত হই। বিশ্ববিদ্যালয় থেকে কোনো বাস পাইনি। এমন অবস্থায় কেবল নেগেটিভ ব্লাড ডোনারদের নিয়ে ট্রাকে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাই।'বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'অগ্নিদগ্ধদের রক্ত দিতে শহরে যাওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটা বাস ও একটা অ্যাম্বুলেন্স দিয়েছি।'চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, 'মানবিক বিপর্যয়ে যে যার জায়গা থেকে এগিয়ে এসেছে। আমরাও আমাদের জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করেছি। আমরা রক্ত দিতে শহরে যাওয়ার সুবিধার্থে শিক্ষার্থীদের জন্য দুটি দ্রুতযান বিশেষ বাস সার্ভিস দিয়েছি।'
6
ভারতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেটির সূত্র ধরে নারী পাচারের একটি বড় চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। টিকটকের মডেল বানানোর টোপ দিয়ে তরুণীদের ভারতে পাচারের ফাঁদে ফেলেছে চক্রটি। বিভিন্ন সময় ভারতে নিয়ে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। এই চক্রের ফাঁদে পড়া দুই তরুণী পালিয়ে দেশে ফিরেছেন বলেও তথ্য পেয়েছে পুলিশ। বাংলাদেশ পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তারা এরইমধ্যে তথ্য পেয়েছেন টিকটকের মডেল বানানোর কথা বলে অন্তত ১১ জন তরুণীকে বিভিন্ন সময়ে ভারতে নিয়েছে একটি চক্র। বৈধ পাসপোর্টে, না-কি অবৈধ পথে তারা ওই দেশ যান- এ বিষয়টি নিশ্চিত হতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মগাবাজারে টিকটক বাবু হিসেবে পরিচিত রিফাদুল ইসলাম হৃদয়ের খপ্পড়ে পড়ে একাধিক তরুণী এরইমধ্যে ভারতে গেছেন। সেখানে একটি পতিতালয়ে যৌনকর্মী হিসেবে তাদের বিক্রি করে দেওয়া হয়েছে। যৌনকর্মী হিসেবে কাজ করতে অবাধ্য হওয়া ও লেনদেন নিয়ে বিরোধের জের ধরেই ভাইরাল হওয়া ওই ভিডিওর তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। এদিকে ভাইরাল হওয়া ভিডিওটির সূত্র ধরে বৃহস্পতিবার মধ্যরাতে ছয়জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। তাদের মধ্যে দুইজন পালাতে গিয়ে গুলিবিদ্ধও হয়েছেন। এছাড়া যৌন নিপীড়নের শিকার ওই তরুণীকেও কেরালা থেকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। পাশাপাশি শুক্রবার রাতে এক টুইটে আসাম পুলিশ জানায়, নির্যাতনের শিকার তরুণী ও এ ঘটনায় গ্রেপ্তার ছয়জন বাংলাদেশি নাগরিক। একইসঙ্গে গ্রেপ্তারদের ছবিও প্রকাশ করে তারা। এছাড়া ভিডিওর সূত্র ধরে এরইমধ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে হাতিরঝিল থানায় মামলা হয়েছে। নির্যাতনের শিকার তরুণীর বাবা বাদী হয়ে পর্নগ্রাফি ও মানবপাচার আইনে মামলাটি করেছেন। মামলায় মগবাজারের নয়াটোলার রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক বাবুর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে। এদিকে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে টিকটক বাবুর মা-বাবা নিশ্চিত হয়েছেন- ভয়ঙ্কর এ ঘটনার সঙ্গে তাদের ছেলেও সম্পৃক্ত। এদিকে মামলায় বাদী বলেন, তার মেয়েকে দুবাইয়ে পাঠানোর কথা বলে ভারতে নিয়ে যান টিকটক হৃদয়। এরপর আন্তর্জাতিক পাচারকারীদের কাছে তাকে বিক্রি করে দেন। টিকটক বাবু ও নির্যাতনের শিকার তরুণীর বাসা মগবাজারে একই এলাকায়। পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ সমকালকে বলেন, এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারের কথা আমরা জেনেছি। পুলিশ সদরদপ্তরের এনসিবির মাধ্যমে তাদের দেশে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া যারা টিকটকের মডেল বানানোর কথা বলে তরুণীদের ফাঁদে ফেলছে, তাদের শনাক্ত করার কাজও শুরু হয়েছে। নির্যাতনের শিকার ওই তরুণী প্রায় এক বছর ধরে পরিবারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন ছিলেন। শ্বশুর বাড়ি চাঁদপুরে যাওয়ার কথা বলে বাড়ি ছেড়েছিলেন তিনি। এরপর কখনও কথা হয়নি পরিবারের সঙ্গে। এছাড়া মেয়ে কীভাবে ভারতে গেলেন, সেটাও জানেন না তার বাবা। শুক্রবার তরুণীর বাবা সমকালকে জানান, এক বছরের বেশি সময় ধরে মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। শ্বশুর বাড়ি চাঁদপুরে যাওয়ার কথা বলে বাড়ি ছেড়েছিলেন মেয়ে। এরপর কখনও কথা হয়নি। দুই থেকে তিন দিন মেয়েকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার কথা প্রথমে লোকমুখে শোনেন। সেটা দেখার পর আর স্থির থাকতে পারছেন না। তরুণীকে বিভৎস কায়দায় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভারতের পুলিশ জানায়, ২২ বছরের ওই তরুণীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের পর দল বেঁধে ধর্ষণ করা হয়। আরও পড়ুন>>নির্যাতনের ভিডিও ভাইরাল: মেয়ে কীভাবে ভারতে জানেন না বাবা
6
সৌদি আরবে দীর্ঘ দিন ধরে বলবত থাকা গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে রোববার থেকে। সে হিসাবে রাত পোহালেই গাড়ি নিয়ে রাস্তায় নামতে পারবেন সৌদি আরবের নারীরা। এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রাথমিকভাবে ৯০ লাখ সৌদি নারীকে তাদের গ্রাহক বানানোর পরিকল্পনা করেছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সৌদি আরব বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে পরিণত হবে। বেশ কিছুদিন ধরেই সৌদি নারীদের গাড়ির প্রতি আকৃষ্ট করতে নানা ধরণের বিজ্ঞাপন প্রচার করছে বহুজাতিক কোম্পানিগুলো। এই ক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে, নারীদের অনুভূতি এবং আবেগকে। কেউ কেউ অভিযোগ করেছেন, নারীদের গাড়ী কেনায় আকৃষ্ট করতে গিয়ে অতিমাত্রায় নারীবাদী রীতিনীতি প্রচার করা হচ্ছে, যা সৌদি আরবে রীতি-নীতির পরিপন্থী। বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে কয়েক দশক ধরে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা বলবত আছে। এখন এই নিষেধাজ্ঞার অবসান ঘটতে যাচ্ছে। তরুণ মোহাম্মদ বিন সালমান যুবরাজ হয়ে তার দেশকে আধুনিক করতে নানামুখী সংস্কার-কার্যক্রম হাতে নেন। এই সংস্কার কার্যক্রমের মধ্যে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে বলে কর্তৃপক্ষের ভাষ্য। সৌদিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পদক্ষেপটি দেশটিতে সামাজিক গতিশীলতা আনার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে বলে অনেক পর্যবেক্ষক মন্তব্য করেছেন। আরব লেখক ও বিশ্লেষক হানা আর-খামরি বলেন, 'এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নারীর মুক্ত গতিময়তার জন্য এটা অপরিহার্য।' সৌদিপন্থী চিন্তনপ্রতিষ্ঠান অ্যারাবিয়া ফাউন্ডেশনের নাজাহ আল-ওতাইবি বলেন, এটা একটা স্বস্তি। সৌদি নারীরা সুবিচার পাওয়ার বিষয়টি অনুভব করছেন।'
3
ঈদযাত্রা আরও জোরালো হয়ে উঠেছে। সব সড়ক ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কোনো কোনো সড়কে যানবাহনের প্রচণ্ড চাপে যানজটের সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত গাড়ির নামে রাজধানী থেকে ভাড়ায় চালিত প্রাইভেটকার ও মাইক্রোবাসগুলো যাত্রী নিয়ে নানা দিকে ছুটে যাচ্ছে। ফেরি চলাচল বন্ধ থাকলেও বিভিন্ন স্থান থেকে লোকজন ঘাটে গিয়ে ভিড় করছে। এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া চৌরাস্তা ও শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে পুলিশ চৌকি দেখা গেছে। এসব টহল চৌকি থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, শিমুলিয়া ঘাটের এক কিলোমিটার দূর থেকে যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোনো যাত্রীকে শিমুলিয়া ঘাট এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতদিন লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল আর আজ থেকে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ ফলে কোনভাবেই নদী পার হতে পারবে না কেউ। অপর দিকে শনিবার (৮ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে দূরপাল্লার গণপরিবহন ও পণ্য পরিবহণ চালু করে দিতে দাবি জানিয়েছেন সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দিনের বেলা ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেওয়ার পর আজ শনিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে নয়টার দিকে শিমুলিয়া ফেরিঘাটে কয়েকটি লাশবাহী অ্যাম্বুলেন্স পৌঁছে। এই অ্যাম্বুলেন্সগুলো পারাপারের জন্য একটি ফেরি উদ্যোগ নেয়ার চেষ্টা করতেই ঘাটে উপস্থিত শত শত মানুষ একযোগে ফেরিতে উঠে পড়ে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, সেই লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো ছাড়াই ফেরিটি কাঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। এরপর থেকে আর কোনো ফেরি ঘাট থেকে না ছাড়লেও যাত্রীদের ভিড় কমছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ফেরিঘাটে যাত্রীর চাপ বাড়তেই থাকে। যাত্রীদের ধারনা, দিনের বেলা ফেরি না চললেও সন্ধ্যার পর ফেরি চলাচল শুরু হলে তখনই তারা ঘাট পার হবেন। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকাতেও একই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এইখানেও হাজার হাজার মানুষের ভিড়। প্রাইভেট কার, মাইক্রোবাস, ইজিবাইক, মোটরসাইকেল, পিকআপ ও মিনি ট্রাকে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ঘাটে নামছে। স্থানীয় পুলিশ সদস্যরা ফেরি না ছাড়ার কথা বলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেও যাত্রীরা ঘাট ছাড়ছে না। তারা সেখানেই অপেক্ষা করছে। এদিকে প্রাইভেট কার, মাইক্রোবাস ও বেশকিছু পিকআপ ঘাটে এসে ফেরি চলাচল না করার কারণে ঘুরে যমুনা সেতু দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এছাড়া ঢাকা, টঙ্গী, গাজীপুর, জামালপুর সহ বিভিন্ন জায়গা থেকে লোকজন যমুনা সেতু পার হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উত্তরবঙ্গে যাচ্ছে। এ কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এই সড়কের কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আগামী কয়েকদিনে সড়ক মহাসড়কে যানবাহনের এই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর মহাখালী, আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকা থেকে ঘরমুখো মানুষ প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ও মিনি ট্রাকের যাত্রী হয়ে মানিকগঞ্জ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রা করেছে। একই অবস্থা দেখা গেছে বাবুবাজার ব্রিজ ও কাঁচপুর এলাকায়। একইভাবে রাজধানীর এই দুটি জায়গা দিয়েও লোকজন নানান উপায় ঢাকা ছাড়ছে।
6
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রণীত 'আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ,২০২০' তথা ভার্চুয়াল কোর্ট পরিচালনা আইন একটি যুগান্তকারী আইন। এটি বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা করলো। রবিবার সন্ধ্যায় রাজধানীর বনানীস্থ বাসভবন থেকে ভিডিও বার্তায় এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, সাক্ষ্য আইন সংশোধন হওয়ার পর এই অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতাবলে বিচারিক কাজগুলো শুরু করা যাবে। তখন আমাদের নিম্ন আদালত এবং বিচারিক আদালত তথ্য- প্রযুক্তি মাধ্যম ব্যবহার করে ট্রায়াল, সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শুনতে পারবে এবং রায় প্রদান করতে পারবে। তিনি আরও বলেন, এর আগে এই অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতাবলে প্রধান বিচারপতি, সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট বিভাগ প্রাকটিস নির্দেশনার মাধ্যমে কার্যবিধি নির্ধারণ করে দিয়ে অন্যান্য মামলার শুনানী বিশেষ করে জামিন শুনানী গ্রহণ করতে পারবে। মন্ত্রী বলেন, দেশে যেহেতু ভার্চুয়াল কোর্ট আগে ছিল না তাই এ ব্যাপারে আমাদের অভিজ্ঞতা নেই। তবে এই অধ্যাদেশ প্রণয়নের চিন্তা-ভাবনার শুরু থেকে বিচারকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছিল। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান থেকে তারা স্বল্প পরিসরে জামিন শুনানীসহ অন্যান্য কাজ করতে পারবেন বলে মনে করেন আইনমন্ত্রী। বিডি প্রতিদিন/আরাফাত
6
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরই দেশে ফিরে আসবেন কোহলি। সোমবার এক অফিশিয়াল ইমেলে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই। পাশাপাশিই সূত্রের খবর, টেস্টে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। আজ অফিশিয়াল ইমেলে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, '২৬ অক্টোবর সিলেকশন কমিটির যে মিটিং হয়েছিল, সেখানে দলের অধিনায়ক জানিয়েছিলেন যে, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরই তিনি দেশে ফিরে আসবেন। সেই মোতাবেক বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেই ভারতে ফিরে আসবেন বিরাট কোহলি।' সেই ইমেলে আরও জানানো হয়েছে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নির্বাচিত ভারতীয় দলে আরও কিছু রদবদল ঘটতে পারে। কারণ, বেশ কিছু প্লেয়ারের চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। বোর্ড বলেছে, কোন কোন প্লেয়ারকে আবার দলে নিয়ে আসা হবে, সেই তালিকা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আরেক খবর হলো, ভারতীয় দলে কামব্যাক করছেন রোহিত শর্মা। টেস্টেই ভারতীয় দলের জার্সি গায়ে খেলবেন রোহিত শর্মা। সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের অনুপস্থিতিতে টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার সামলাবেন রোহিত শর্মাই। বিসিসিআইয় বলেছে, বোর্ড খুব ভালোভাবেই রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ে চোট লাগার বিষয়টি মনিটরিং করেছে। মঙ্গলবারই আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সেই ফাইনাল ম্যাচে রোহিত শর্মাই মুম্বাইকে নেতৃত্ব দেবেন। ওই ইমেলে রোহিত শর্মার ইনজুরি প্রসঙ্গে লেখা হয়েছে, 'রোহিতের ফিটনেস সংক্রান্ত বিষয় মনিটর করার পর অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটিকে সব কিছু জানিয়েছে বোর্ডের মেডিকেল টিম। শর্মার সঙ্গে আলোচনা করার পর তাকে আপাতত অনডে ও টি-টোয়েন্টির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। ফুল ফিটনেস নিয়ে বর্ডার-গাভাসকার ট্রফিতে তিনি টেস্টে ভারতীয় দলে কামব্যাক করবেন।' ১২ নভেম্বর ভারতীয় দল দুবাই থেকে উড়ে যাবে সিডনি। এদিকে বিরাটের স্ত্রী অনুশকা শর্মা সন্তানসম্ভবা। জানুয়ারির শুরুর দিকেই সন্তান হওয়ার কথা, যা মাথায় রেখে বিরাট ছুটির আবেদন জানিয়েছিলেন শেষ তিনটি টেস্ট থেকে। বোর্ডের এক কর্তা বলেছিলেন, 'বোর্ড মনে-প্রাণে বিশ্বাস করে, পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি। অনুশকা যেহেতু সন্তানসম্ভবা, ওই সময় সন্তান জন্ম দেবে, বিরাট হয়তো দুটো টেস্ট থেকে সরে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে প্রথম দুটো টেস্টের জন্যই পাওয়া যাবে তাকে।' একই সঙ্গে বোর্ডের ওই কর্তার যুক্তি, 'অন্য সময় হলে, বিরাট সন্তান জন্মানোর সময় ফিরে আসত দেশে। তার পর আবার অস্ট্রেলিয়া ফিরে খেলতে পারত শেষ টেস্টটা। কিন্তু করোনা পরিস্থিতিতে তা তো সম্ভব নয়।' সূত্র: জি নিউজ,এই সময় বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
12
গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৫১৩ জন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ৮৪ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৮৮ লাখেরও বেশি মানুষ। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩ হাজার ১৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ২০ হাজার ১৬৬ জন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা যায়। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৯২ জনের। আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন এক লাখ ৭৩ হাজার ১৫২ জন। আক্রান্ত এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬২ হাজার ১৮০ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৪৯ হাজার ৮৩৪ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৯ হাজার ৭৭৭ জন। আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৬৬ হাজার ২০৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪ হাজার জন। এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
3
রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. এ কে এম নুরুন্নবী লাইজু গুরুতর অসুস্থ। তাকে শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। তিনি হৃদরোগসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তার করোনা পজেটিভ হওয়ারও শঙ্কা করছেন রংপুরের সিভিল সার্জন। উল্লেখ, রংপুর মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। প্রথম থেকেই ডা. এ কে এম নুরুন্নবী লাইজুর তত্ত্বাবধানে ওই ল্যাব পরিচালিত হয়ে আসছে। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাঁর গ্রেপ্তারে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় সিলেটের প্রগতিশীল সংগঠনসমূহের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধের ৫১ বছর পর একজন বিজ্ঞানের শিক্ষককে বিজ্ঞান শিক্ষা দেওয়ার অপরাধে কারাগারে পাঠানো লজ্জাজনক। এটি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। ষড়যন্ত্রের মাধ্যমে একজন বিজ্ঞানের শিক্ষককে বন্দী করে রাখা হয়েছে। বক্তারা অবিলম্বে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তাঁর গ্রেপ্তারে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিকে। এটি সঞ্চালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বয়কারী প্রণব জ্যোতি পাল। সমাবেশে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রি শেখর রায়, সিপিবি জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, বাসদ মার্ক্সবাদী জেলা কমিটির সদস্য রেজাউর রহমান রানা, নারী মুক্তি কেন্দ্র জেলা সংগঠক লক্ষ্মী পাল, উষার পরিচালক তমিস্রা তিথি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগরের সভাপতি সঞ্জয় কান্তি দাস, ছাত্র ইউনিয়নের জেলা আহ্বায়ক মনীষা ওয়াহিদ, ছাত্র কাউন্সিল নগর সভাপতি বিশ্বজিৎ শীল, ছাত্র ইউনিয়নের জেলা কোষাধ্যক্ষ সন্দীপ দাস প্রমুখ। সমাবেশে সংহতি জানান বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক খায়রুল হাছান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক প্রণব কান্তি দেব, মঈনউদ্দীন আদর্শ মহিলা কলেজের প্রভাষক মো. মাহবুবুর রউফ, ছাতক সরকারি কলেজের প্রভাষক বি এইচ আবীর, সাম্যবাদী আন্দোলনের জেলার সদস্য মহিতোষ দেব, মহিলা ফোরামের জেলা সভাপতি মাসুমা খানম, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক নাজিকুল ইসলাম রানা, যুব ইউনিয়ন জেলা সহসম্পাদক কে এ শাকিল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক কবিতা চন্দ্র, প্রগতিশীল রাজনৈতিক কর্মী নিরঞ্জন সরকার, গণজাগরণ মঞ্চের সংগঠক রাজীব রাসেল, যুব ইউনিয়ন নেতা নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট মহানগর সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, শ্রমিক ফ্রন্টের সংগঠক মঞ্জুর আহমেদ প্রমুখ।
6
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কি করে রাখা কাভার্ডভ্যান থেকে চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. আলমগীর হোসেন। তিনি লক্ষীপুর জেলার কমলনগর গ্রামের নসু মিয়ার ছেলে। কাভার্ডভ্যানের মালিক মো. শাহিন মিয়া জানান, বুধবার বিকেলে ১০ হাজার টাকা ভাড়ায় চালক আলমগীর হোসেন ঢাকার মওনা এলাকার এক্স সিরামিক কারখানা থেকে চাঁদপুরের হাজীগঞ্জের উদ্দেশে রওনা হন। রাতে চালকের সঙ্গে আর যোগাযোগ হয়নি। হাজীগঞ্জ বাজারের মেসার্স এরাবিয়ান টাইলস্ এর মালিক মো. সবুজ মিয়া বলেন, বুধবার সন্ধ্যা ৭ টায় চালক টাইলস্ নিয়ে কারখানা থেকে রওনা হয়েছেন। সর্বশেষ রাত ১০টা ২৫ মিনিটে চালকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়। চালক তখন গাজীপুর চৌরাস্তা অতিক্রম করছেন বলে জানান। তারপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধায় মহাসড়কের ঢাকামূখী লেনে নিমসার বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যা ৭টায় কাভার্ডভ্যানটির চালকের আসনের পেছনের সিট থেকে একটি মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, সিআইডি পুলিশ, পিআইবি, হাইওয়ে পুলিশ। বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠিয়েছি।
6
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেন। মসজিদে না গিয়ে ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করুন। বিশ্ববাসী যেন এই ভাইরাস থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। আল্লাহর শক্তি সবচেয়ে বড় শক্তি। একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শনিবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নিয়ম রক্ষার এই সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার করোনাভাইরাসের প্রেক্ষাপট তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর প্রায় ২০৯টি দেশ আজ করোনাভাইরাসে আক্রান্ত। প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করছে। গত ডিসেম্বর থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন থেকেই আমরা সতর্ক ছিলাম। যখনি আমাদের দেশে দেখা দেয় তখননি আমরা পদক্ষেপ নিয়েছি। শেখ হাসিনা বলেন, কতদিন এই অবস্থা থাকবে তা কেউ বলতে পারছে না। সারা বিশ্বে কত শক্তিশালী দেশ, কত অস্ত্র কোনো কিছুই কাজে লাগলো না। একটা ভাইরাস চোখে দেখা যায় না। তার কারণে আজ সারা বিশ্ব স্থবির, সারা বিশ্বের মানুষ আজ ঘরে বন্দি। এ সংকট কাটিয়ে উঠতে আমরা ব্যবস্থা নিয়েছি। করোনাভাইরাস মোকাবেলায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি। কিন্তু স্বাস্থ্যে যে এমন ঝড় বয়ে যাবে তা আমাদের কল্পনার বাইরে ছিল। পূর্বে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করেছি। সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি। বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। প্রত্যেকটি বন্দরে টেস্টের ব্যবস্থা রয়েছে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষকে সচেতন করা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। খাদ্যে যেন কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থা আমরা করেছি।
6
জাতীয় সংসদে প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদ। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আজ রোববার নবনির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় বলা হয়, প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। ইতিমধ্যে তথ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তার বাস্তবায়ন হলে সাংবাদিক সমাজে স্বস্তি ফিরে আসবে।ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকতার হোসেন, সিনিয়র সহসভাপতি এম এ কুদ্দুস, সহসভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, আইনবিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নারী বিষয়ক সম্পাদক সুরাইয়া অনু, নির্বাহী পরিষদ সদস্য মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল খোকন, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ, রেহানা পারভীন।
6
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় আহত সুমিত কুমার (২৪) মারা গেছেন। ঘটনার প্রায় ৯ দিন পর শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এ তথ্য নিশ্চিত করেছেন সুমিতের ছোট ভাই জীবন কুমার। তিনি বলেন, 'আট সেপ্টেম্বর সুমিত সড়ক দুর্ঘটনার শিকার হয়ে কুষ্টিয়ায় হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচার করানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকালে তিনি মারা যান।'
6
বিএনপির প্রথম সারির রাজনীতিকদের বেশিরভাগই ভাড়া করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ভাড়া করা নেতাদের একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম-সাময়িক বিষয় নিয়ে রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে জিয়াউর রহমান ও তার পরিবার। জিয়া ক্ষমতা দখল করার পর ক্ষমতাকে নিষ্কটক করার জন্য সশস্ত্র বাহিনীর হাজার হাজার জোয়ান ও অফিসারকে হত্যা করেছিল। দিনের পর দিন কারফিউ দিয়ে দেশে কাউফিউতন্ত্র কায়েম করেছিল, এরপরও জিয়া নিজে রক্ষা পাননি। যে সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছিলেন সেই সেনাবাহিনীর হাতেই হত্যার শিকার হন। এভাবে হত্যা করে নিজে রক্ষায় পায় না সেটার প্রমাণ হচ্ছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। বিএনপির জন্ম 'অবৈধভাবে' উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির যেসব রাজনীতিবিদ আজ উচ্চ গলায় কথা বলেন, এদের বেশির ভাগই জিয়াউর রহমানের ভাড়া করা রাজনীতিবিদ। তারা অন্য দল করতেন। বিভিন্ন দল থেকে লোক ভাগিয়ে জিয়াউর রহমান দল গঠন করেছিলেন। 'বিএনপির প্রথম সারির রাজনীতিবিদদের বেশির ভাগই হচ্ছে ভাড়া করা রাজনীতিবিদ। তাদেরই একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।' বিডি প্রতিদিন/আরাফাত
9
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের প্রতিশ্রুতিতে ভরসা পাচ্ছে না বিএনপি। তাঁর এই প্রতিশ্রুতির কোন নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে।সোমবার দায়িত্ব নেওয়ার পরে প্রথম দিনের অফিস করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব প্রতিশ্রুতি দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠ ছেড়ে না দেওয়ার আহ্বান জানান তিনি।সিইসির এমন প্রতিশ্রুতি প্রসঙ্গে রিজভী বলেন, 'আগের প্রধান নির্বাচন কমিশনারও একই কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনায় হুদা সাহেব দিনের ভোট রাতে করেছেন। সুতরাং তাঁর (সিইসি) কথারও কোন গ্যারান্টি নেই। এত কাজ তাকে দিয়ে সরকার করিয়েছে যে, তাঁর কাছ থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন পাবে জনগণ এটা বিশ্বাস করে না। কারণ তাঁর মাথার ওপর তো হাসিনা আছেন। হাসিনার চিন্তা, চেতনা এবং দর্শনে বহুদলীয় গণতন্ত্র নেই। কাজেই তাঁর অধীনে তিনি কি নির্বাচন করবেন। তিনি তো নির্বাচন করতে পারবেন না।'রিজভীর ভাষায় নির্দলীয় নিরপেক্ষ সরকারই সুষ্ঠু নির্বাচনের 'একমাত্র গ্যারান্টি'। তিনি বলেন, 'নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই সরকারের অধীনেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এটা দেশের জনগণ বিশ্বাস করে, গবেষকেরা বিশ্বাস করে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করে।'নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির সমালোচনায় রিজভী বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমরা দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাই। আমরা একটা কঠিন এবং ঘোর দুর্দিন অতিক্রম করছি। আজকে মানুষের পেটে খাবার নেই, হাহাকার করছে। এত উন্নয়নের গালভরা বুলি তারা আউরিয়েছ অথচ মানুষ সন্তান বিক্রি করছে খাবারের জন্য। তথাকথিত উন্নয়নের নামে তারা লক্ষ কোটি টাকা পাচার করেছে। ক্ষমতাসীন দলের লোকদের টাকার পাহাড় রচিত হয়েছে। বিভিন্ন দেশে তারা সুন্দর-সুন্দর বাড়ি করেছে।'
9
মাদারীপুরের কালকিনিতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক মানিক সরদার (৩৫)কালকিনি উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আলমগীর সরদারের ছেলে। সোমবার রাত অনুমান সাড়ে ৮টায় দিকে একটি নির্জন স্থানে তাকে কুপিয়ে ফেলে রাখা হয়। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার আলীনগর ইউনিয়নের ব্যাবাইজ্জার ঠোডা নামক এলাকার পালরদী নদীর পাশে মানিক সরদারকে কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কারা মানিক সরদারকে কুপিয়ে হত্যা করেছে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল নিহতের সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা খুন করেছে বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা অথবা নির্বাচনী বিরোধের জেরে হত্যা করা হতে পারে। বিডি-প্রতিদিন/শফিক
6
কিশোরগঞ্জের তাড়াইলে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের জন্য কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করা হয়। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে দিবসটি পালনই করা হয় না। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, ভূমি, অর্থের অভাবসহ বিভিন্ন কারণে শহীদ মিনার নির্মাণ করা হয়নি। এতে বায়ান্নের ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস সম্পর্কে অজ্ঞতার মধ্যেই থাকতে হয় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করা হোক। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কলেজ ও ৬টি মাদ্রাসা রয়েছে। এ ছাড়া রয়েছে ২৪টি কিন্ডারগার্টেন। তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেরণতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সড়কঘাটা শিশু-কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি দাখিল ও ৫টি আলিম মাদ্রাসাতে শহীদ মিনার নেই।খোঁজ নিয়ে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না বানিয়ে শুধু আলোচনা সভা বা মিলাদ মাহফিল করে দিবসটি পালন করা হয়। আবার কিছু প্রতিষ্ঠানে তা-ও করা হয় না।তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 'আমাদের বিদ্যালয়ে ভূমি স্বল্পতার কারণে শহীদ মিনার করা যাচ্ছে না।'তালজাঙ্গা ইউনিয়ন আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, 'অর্থের অভাবে প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার তৈরি করতে পারছি না। তবে একুশে ফেব্রুয়ারি এলে মাঠে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।'যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলে, 'একুশে ফেব্রুয়ারির দিন স্কুল ছুটি থাকে। স্যাররা কলাগাছ দিয়া শহীদ মিনার বানান। আমরা সকালে ঘুম থেকে উঠে ফুল দিই।'উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম কিবরিয়া বলেন, 'শহীদ মিনার নির্মাণের জন্য প্রতিটি স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত ব্যবস্থা করা হবে।'
6
ভারত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা দিয়েছে পর্যটক প্রিয় মালদ্বীপের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে। আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। বলা হচ্ছে, এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব বলয়ের সম্প্রসারণকে টেক্কা দিতে নয়াদিল্লির কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির প্রচেষ্টার মাঝেই এই ঘোষণা। খবর রয়টার্সের। জানা গেছে, মালদ্বীপের রাজধানী মালের সঙ্গে দেশটির তিনটি দ্বীপের যোগাযোগ স্থাপন করতে ভারতের বিশাল এই প্যাকেজ ঘোষণা দেয়া হয়েছে। বিস্তীর্ন সৈকত ও সমুদ্রের নীল জলরাশির জন্য পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় ভারত মহাসাগরের দ্বীপ দেশ মালদ্বীপ। এই অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক ও পরিবহন সংযোগ স্থাপনের লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশটি। জয়শঙ্কর বলেন, রাজধানী মালেকে ভিলিংগিলি, গুলহিফাহু ও থিলাফুশি দ্বীপের সঙ্গে সংযুক্ত করার পরকিল্পনাটি হবে মালদ্বীপের বৃহত্তম বেসামরিক অবকাঠামো প্রকল্প। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহত্তর সংযোগের ফলে সমৃদ্ধি বয়ে আসবে উল্লেখ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এই প্রকল্পের ওপর গুরুত্বারোপ করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে মালদ্বীপের প্রভাবশালী চীনপন্থী নেতা আব্দুল্লা ইয়ামিনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ইব্রাহীম সোলিহ ক্ষমতায় আসেন। সোলিহ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এই দ্বীপদেশে কূটনৈতিক প্রভাব আবারও ফিরে পাওয়ার চেষ্টা করছে ভারত। গত বছর দেশটির সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনকে অর্থ-পাচারের মামলায় অভিযুক্ত করে দেশটির একটি আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেন। আব্দুল্লা ইয়ামিনের বিরুদ্ধে উপঢৌকনের বিনিময়ে চীনের কোম্পানিকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ, হুলহুমালেকে রাজধানীর সঙ্গে সংযুক্ত করতে একটি প্রধান সেতু নির্মাণ কাজ দেয়ার অভিযোগ রয়েছে। বিডি-প্রতিদিন/শফিক
3
পবিত্র রমজান মাসে ওমরাহ পালন অথবা মসজিদুল হারামে নামাজ আদায় করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, যাদের শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়েছে তারা রমজানে কাবায় নামাজ আদায় করতে পারবেন ও ওমরাহ করতে পারবেন। খবর আলজাজিরার। সোমবার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ টিকা নেওয়ার পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন; শুধু তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন। তবে এ নিয়ম রমজানের পরে হজ মৌসুমেও বহাল থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয়।
3
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ৭৫-এর ১৫ আগস্টে নিহত স্বজনদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দুই কন্যা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে ঘাতকদের হাতে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের বাইরে থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৫ আগস্ট নিহতদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাকি সবার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। বঙ্গবন্ধুকে দাফন করা হয় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের সারিবদ্ধ কবরের মধ্যে প্রথমটি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের, দ্বিতীয়টি শেখ নাসেরের, এরপর শেখ কামাল, সুলতানা কামাল, শেখ জামাল, রোজী জামাল, শেখ রাসেল, ১৩ নম্বরটি শেখ মণির, ১৪ নম্বরটি আরজু মণির, ১৭ নম্বরটি সেরনিয়াবাতের। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
দেশের কৃষিজমি যথাযথ ব্যবহার ও সংরক্ষণ করতে বেসরকারি আইন পাসের প্রস্তাব জাতীয় সংসদে উঠেছে। আইন কার্যকর হওয়ার পর দেশের সব কৃষিজমি কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান 'কৃষিজমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিল, ২০২২' শীর্ষক বেসরকারি বিল সংসদে উত্থাপন করেন। বিলটি সংসদে তোলা হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠান।মন্ত্রী ছাড়া অন্য সংসদ সদস্যদের বেসরকারি সদস্য বলা হয়। সপ্তাহের বৃহস্পতিবারকে বেসরকারি সদস্য দিবস বলা হয়। এদিনই বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সংসদে ওঠে। তবে মহামারির কারণে দীর্ঘদিন এই দিনের কার্যক্রম অন্য সাধারণ দিনের মতো চলে।কৃষিজমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিলে বলা হয়ছে, আইন কার্যকর হওয়ার পর দেশের সব কৃষিজমি কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না বা অন্য কোনো কাজের জন্য ভাড়া বা ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না। তবে ব্যক্তিগত বসবাসের জন্য ঘর নির্মাণ, কবরস্থান, শ্মশান, অন্যান্য ধর্মীয় সৎকারের স্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এই বিধান প্রযোজ্য হবে না বলে বিলে বলা হয়েছে।প্রস্তাবিত আইনে কৃষিজমির যথাযথ ব্যবহার ও সংরক্ষণের জন্য তদারক কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এই কমিটির প্রধান হবেন সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ছাড়া উপজেলার কৃষি, ভূমি, মৎস্য, শিক্ষা, পরিসংখ্যান, সমবায়, যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলাবিষয়ক কর্মকর্তা এবং সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সদস্য হবেন।বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি এই আইনের কোনো বিধান লঙ্ঘন করলে তিন বছরের জেল অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। কেউ কৃষিজমিতে শিল্প কারখানা, রাস্তা, আবাসন বা অন্য স্থাপনা নির্মাণ করলে তদারক কমিটি নোটিশ দিয়ে নির্মাণকাজ ভেঙে ফেলার নির্দেশ দেবে বলে বিলে বলা হয়েছে।অন্য আইনে যা কিছুই থাকুক না কেন, নির্মাণকাজ ভেঙে ফেলার জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে প্রস্তাবিত আইনে বলা হয়েছে।নবম সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত ১৪টি বিলের মধ্যে তিনটি বিল পাস হয়েছিল। পাস হওয়া বিলগুলোর মধ্যে ছিল সাবের হোসেন চৌধুরীর দ্য লেপার্স (রহিতকরণ) বিল, ২০১০ এবং জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর পিতা-মাতার ভরণ-পোষণ বিল, ২০১৩ এবং নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩।
6
হংকংয়ে দুই বছর আগে অবৈধ সমাবেশের অভিযোগে শীর্ষ সাত গণতন্ত্রপন্থী নেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন সেখানকার 'গণতন্ত্রের পিতা'খ্যাত এক বর্ষীয়ান আইনজীবী ও এক মিডিয়া মোগল। আজ বৃহস্পতিবার হংকংয়ের পশ্চিম কোওলুনের একটি আদালত এ রায় ঘোষণা করেছেন। মামলার পরবর্তী তারিখে সাজার মেয়াদ ঘোষণা করা হবে। দোষী সাব্যস্ত ব্যক্তিদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। স্থানীয়ভাবে 'গণতন্ত্রের পিতা'খ্যাত ওই আইনজীবীর নাম মার্টিন লি। আর দোষী সাব্যস্ত মিডিয়া মোগলের নাম জিমি লাই। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ২০১৯ সালে হংকংয়ে একটি রাজনৈতিক আয়োজনের কারণে মার্টিন লি, জিমি লাইসহ অন্যদের বিরুদ্ধে মামলা হয়। সেই অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন সাতজন। বিশ্লেষকেরা বলছেন, মার্টিন লিয়ের মতো ব্যক্তিত্বকে কারাদণ্ড হতে যাওয়ার অর্থ হলো, হংকংয়ে ভিন্ন মতাবলম্বীদের জায়গা আর নেই বললেই চলে। তবে মার্টিন লিকে ঘিরে বিতর্ক আছে। তাঁর বয়স প্রায় ৮২ বছর। মার্টিন হংকংয়ের গণতন্ত্রকামী আন্দোলনে দীর্ঘদিন ধরেই জড়িত ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে এ-ও অভিযোগ আছে যে তিনি চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে অপেক্ষাকৃত নরম সুরে কথা বলতেন। একসময় হংকংয়ের সংবিধানের খসড়া প্রস্তুতে সহায়তা করতেও তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল বেইজিং। অথচ এখন সেই বেইজিংয়ের অঙ্গুলিহেলনেই কারাগারে যেতে হতে পারে মার্টিনকে। একপর্যায়ে চীনা কর্তৃপক্ষ মার্টিন লিকে 'বিশ্বাসঘাতক' হিসেবে চিহ্নিত করে। সব সময়ই রাজনৈতিক সহিংসতার বিরোধিতা করে এসেছেন লি। গণতন্ত্রের দাবিতে হংকংয়ে বিক্ষোভকারীদের সহিংস আচরণেরও সমালোচনা করেছিলেন তিনি। গত বছর মার্টিন লিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি বলেছিলেন, 'অবশেষে আমি আসামি হতে যাচ্ছি। আমি কেমন বোধ করছি? আমি বেশ স্বস্তিবোধ করছি। অনেক বছর ধরে, অনেক মাস ধরে, অসংখ্য ভালো তরুণদের গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কিন্তু আমাকে গ্রেপ্তার করা হয়নি। আমার খুব দুঃখবোধ হতো।'
3
সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করতে রোহিঙ্গাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, রক্তপাতে মেতে উঠবেন না। আশ্রয় নিয়েছেন, থাকছেন, ভালোভাবে থাকেন। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন, না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক পাচার বন্ধ না করলে কঠোর হাতে দমন করা হবে। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আগের মতো তলাবিহীন ঝুড়ি নয়, এখন স্বপ্নের দেশ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, কক্সবাজার দেশের অন্যতম পর্যটন নগরী। ট্যুরিস্ট প্যালেসে রক্তের হলি খেলা শুরু করেছে দুর্বৃত্তরা। তাদের দমনে পুলিশকে কঠোর হতে হবে। কক্সবাজারে এসব চলতে পারে না। কারণ এটি দেশের অন্যতম পর্যটন স্পট। এখানে দেশি-বিদেশি পর্যটক আসেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান প্রমুখ। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
9
পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। গতকাল রবিবার (১৮ অক্টোবর) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্য থেকে জানা যায়, করোনাভাইরাস চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম এবং তালিকার ত্রুটি সনাক্তকারী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৩৪ (৪) ধারা অনুযায়ী তাকে মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
6
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ। গতকাল বৃহস্পতিবার তাঁকে এ পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনে বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। আগামী ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন তিনি। মেজর জেনারেল সাকিল আহমেদ এর আগে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
6
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতের খেলায় লোকোমোটিভ মস্কোকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দলের জয়ে দুটি গোল এসেছে চোপো মোটিং ও নিকোলাস সুলের পা থেকে। ফলে এবার ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এই মৌসুমে তাদের সমান পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠেছে কেবল ম্যানচেস্টার সিটি। বায়ার্ন মিউনিখ আগের ম্যাচে ড্র করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। সেই ছন্দহীনতা কাটিয়ে জয় দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করল হ্যানসি ফ্লিকের শিষ্যরা। আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার 'এ' গ্রুপের শেষ রাউন্ডে ৬৩তম মিনিটে জালের দেখা পায় বায়ার্ন। কস্তার কর্নারে হেডে দলকে এগিয়ে নেন জার্মান ডিফেন্ডার সুলে। এবার কোনো সুযোগই পাননি গোলরক্ষক। ৮০তম মিনিটে ব্যবধান ২-০ করে জয় অনেকটাই নিশ্চিত করেন চুপো মোটিং। গনাব্রির পাসে বল পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বায়ার্ন। দুই জয় ও তিন ড্রয়ে অ্যাতলেটিকোর ৯ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে তিনে থাকা সালসবুর্গ খেলবে ইউরোপা লিগে। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে লোকোমোটিভ।
12
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের শীর্ষ নেতাদের হত্যার আহ্বান জানিয়েছেন সাবেক এক ইসরাইলি মন্ত্রী। গাজা ভূখণ্ড থেকে ইসরাইলে রকেট হামলার প্রেক্ষিতে ইসরাইলি মন্ত্রী এমন আহ্বান জানান। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। ইসরাইলের সাবেক যোগাযোগ মন্ত্রী আইয়ুব আল-কারা দেশটির চ্যানেল-১৪ টেলিভিশনে বলেছেন, এখনই সময় (শহীদ হামাস নেতা) আব্দুল আজিজ আল-রানতিসি ও আহমদ ইয়াসিনের কাছে ইসমাইল হানিয়াহ ও ইয়াহিয়া সিনওয়ারকে (হত্যা করার) পাঠানোর। গাজা ভূখণ্ড থেকে ইসরাইলে রকেট হামলার প্রেক্ষিতে ইসরাইলি মন্ত্রী এমন আহ্বান জানান। এর মাধ্যমে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ ও ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে তাদের মরহুম নেতাদের কাছে পাঠানোর চিন্তা করছেন এ ইসরাইলি নেতা। এ আগে ২০০৪ সালে হামাসের শীর্ষ নেতা আব্দুল আজিজ আল-রানতিসি ও আহমদ ইয়াসিনকে হত্যা করে ইসরাইল। উগ্রবাদী ইহুদি মতাদর্শের রাজনৈতিক সংগঠন লিকুদ পার্টির সদস্য হলেন এ আইয়ুব আল-কারা। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেছেন, যদি ইসরাইলি কর্তৃপক্ষ হামাসের রকেট হামলার প্রেক্ষিতে কোনো জবাব দিতে না পারে তাহলে তা ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেবে। এর মাধ্যমে গাজার হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সংগঠনগুলো ইসরাইলি নাগরিকদের ওপর রকেট হামলায় উৎসাহিত হবে। সূত্র : ইয়েনি শাফাক
3
সাংবিধানিক রীতিনীতি ও গণতান্ত্রিক উপায়ের প্রতি কোনো শ্রদ্ধাবোধ না দেখিয়ে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৩ মার্চ) তিনি এক বিবৃতিতে এ মন্তব্য করেন। ইসির সঙ্গে সংলাপে বিএনপির কোনো আগ্রহ নেই, -বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশবাসী জানে গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ। আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের তার বিবৃতিতে আরও বলেন, সেই আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সকল রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহবান করে। যা সারাদেশের সকল স্তরের জনগণের আগ্রহ আছে কি নাই তা এরমধ্য দিয়েই প্রমাণিত হয়েছে। ইসির সঙ্গে সংলাপে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বিএনপির ঘরানার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যে কোনো ইস্যু নিয়ে রাজনীতি করার অপচেষ্টা বিএনপির মজ্জাগত স্বভাব এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বিবৃতি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, তাই জনগণের যে কোনো দুঃখ-দুর্দশায় সাড়া দেয়।
6
মেসি-ঝড়ে বিধ্বস্ত হলো এস্তোনিয়া। রোববার রাতে প্রীতি ম্যাচে দেশটিকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর সব গোলই করেছেন লিওনেল মেসি। বলা যায় এস্তোনিয়াকে নিয়ে ছেলেখেলাই করল আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনা এখন যে ফর্মে রয়েছে, তাতে এমন সাফল্যই প্রত্যাশিত। সম্প্রতি ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমা কাপ জেতে দেশটি। সেই ম্যাচে মেসি গোল করালেও নিজে করেননি। ওই কাপ জয়ের এক সপ্তাহের মধ্যে ফিফা প্রীতি ম্যাচটি মেসিময় হয়ে রইল। রোববার ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোলের যাত্রা শুরু করেন মেসি। প্রথমার্ধের শেষ মিনিটে করেন আরেক গোল। মেসির জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধের মতো যে দ্বিতীয়ার্ধও ছিল মেসিময়! দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন মেসি। ৭১-৭৬ মিনিটে করেন আরো দুটি গোল। মেসির অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা ৫-০ গোলে জেতে।
12
ঠোঁট কাটা মহিলা। মুখের উপর সপাটে জবাব দিয়ে দেন। পাশ থেকে অনেকেই বাঁকা চোখে দেখেন বটে কিন্তু তাতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কিছু এসে যায় না। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার জবাব দেন একদম নিজস্ব মেজাজে। সেই ধারা বজায় রাখলেন সাম্প্রতিক টুইটে। নিজের লুক নিয়ে বরাবর এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার নানা ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেন। তেমনই এক ছবি সোমবার টুইটারে আপলোড করেছিলেন স্বস্তিকা। ছবিতে নিজের 'আন্ডারকাট হেয়ারস্টাইল' তুলে ধরেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, "ওড়ার জন্য আমার ডানা প্রয়োজন নেই। আমার এই অসজ্জিত মাথাই যথেষ্ট।" সামাজিক মাধ্যমে ট্রোল করে স্বস্তিকাকে কেউ কেউ লেখেন, "তোমার সেই লম্বা চুল, মুখ ভরতি হাসি দিয়ে তুমি মন জিতে নাও স্বস্তিকা। কালো বড় চুল রাখা কি তোমার একেবারেই পছন্দ নয়?", কেউ আবার লেখেন "তোমার হেয়ারস্টাইল ভাল লেগেছে কিন্তু তোমাকে দেখতে ভাল লাগছে না। জানি না কেন হয়তো কোনও মেকআপ বা কোনো ফিল্টার নেই বলে"। জবাব দিতে দেরি করেননি স্বস্তিকা। একটি টুইট শেয়ার করে লেখেন, "খারাপটাই এখন চলছে। চিয়ার্স টু লুকিং ব্যাড।" সারমেয়র উপর অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছেন স্বস্তিকা। এক সারমেয় ব্যবসায়ীর কুকীর্তির ভিডিও টুইটে শেয়ার করেছিলেন মানেকা গান্ধী। সেই টুইট শেয়ার করে তীব্র সমালোচনা করেন স্বস্তিকা।
2
বগুড়ার ধুনট উপজেলায় গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলার আসামি সাজেদুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সাজেদুর রহমান উপজেলার বিলচাপড়ি উত্তরপাড়া গ্রামের জসিম প্রামানিকের ছেলে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধু রবিবার রাতে নিজের ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে সাজেদুর রহমান রাত ২টার দিকে ঘরের দরজা কেটে ঘরের ভিতর প্রবেশ করে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধুর চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন আসার আগেই সাজেদুর রহমান কৌশলে ঘর থেকে সটকে পড়ে। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে সাজেদুর রহমানের বিরুদ্ধে সোমবার সকালে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। পরে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে সাজেদুর রহমানকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। ধুনট থানার এসআই প্রদীপ কুমার ভোরের কাগজকে বলেন, ধর্ষণের চেষ্টা মামলার আসামি সাজেদুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
6
সৌদি আরবের আরাফ শহরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম গোলজার (৩৮)। রোববার সৌদি সময় সকাল ১০টায় এ ঘটনা ঘটে। সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই গোলজারের মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য ছাইদুল ইসলাম জানান, নিহত গোলজার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর গ্রামের রফিকের ছেলে। তিনি ১২ বছর ধরে সৌদি আরবে থাকেন। মাঝে মাঝে ছুটিতে বাড়িতে আসতেন। সংসারে তার স্ত্রী ও এক ছেলে রয়েছেন। অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আড়াইহাজারের ফিল্ড অফিসার আমিনুল হক জানান, নিহত যুবকের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
6
জাতীয় শিক্ষাক্রম ও পাঠাপুস্তক বোর্ডের (এনসিটিবি) ছয় জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। হঠাৎ করে রবিবার (৩১ অক্টোবর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এনসিটিবির কর্মকর্তাদের ওএসডি করার আদেশে সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পাঠ্যবইয়ে ভুল থাকার দায়ে তাদেরকে ওএসডি করা হয়েছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশে এনসিটিবিতে বিশেষজ্ঞ পদে কর্মরত সহযোগী অধ্যাপক মোসা. নাজমা আখতারকে ওই দপ্তরের সচিব পদে পদায়ন করা হয়েছে। ওএসডি হওয়া এনসিটিবির কর্মকর্তারা হলেন, গবেষণা কর্মকর্তা অধ্যাপক মো. আব্দুল মান্নান, উর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাবিবুল্লাহ, গবেষণা কর্মকর্তা অধ্যাপক হামিদা, সহযোগী অধ্যাপক বিশেষজ্ঞ নাজমা বেগম, মনিরুল হক ও গবেষণা কর্মকর্তা জাকির হোসাইন। এরমধ্যে মনিরুল হক প্রাথমিক উইংয়ে কর্মরত ছিলেন। হঠাৎ কেন এই ছয় কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে শিক্ষা প্রশাসনের কেউ কথা বলতে চাননি। তবে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা ছয় কর্মকর্তাকে ওএসডি করার বিষয়কে স্বাভাবিক বলে জানিয়ে বলেছেন, এটি একটি রুটিন প্রক্রিয়া। এখানে অন্য কোনো বিষয় খোঁজা উচিত নয় বলে জানান তিনি।
6
শিক্ষায় নাগরিকদের সমান সুযোগ নিশ্চিত করতে ব্যাপক সংস্কার আনছে চীন সরকার। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কোচিং বাণিজ্যে কঠোর নিয়ন্ত্রণ আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে। গত জুলাই মাসেই চীনের টিউটোরিয়াল কোম্পানিগুলোতে বিদেশি বিনিয়োগে রাশ টেনেছে। সেই সঙ্গে এই কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নতুন করে তালিকাভুক্ত হওয়াও নিষিদ্ধ করা হয়েছে। এতে বিলিয়ন বিলিয়ন ডলারের খাতটি ভয়ানক সংকটে পড়েছে। নিউইয়র্কের শেয়ারবাজারে রাতারাতি ১০০ বিলিয়ন ডলার হারিয়েছে বৃহৎ তিনটি টিউটোরিয়াল কোম্পানি। চাকরি হারিয়েছেন হাজার হাজার কর্মী।সারা দুনিয়াতে বিদেশি শিক্ষার্থীর মধ্যে সবচেয়ে বেশি চীনা। অধিকাংশ চীনা শিক্ষার্থীর গ্রাহক আবার অস্ট্রেলিয়া। এর জন্য সন্তানদের বলতে গেলে প্রাথমিক থেকেই প্রস্তুত করতে থাকেন চীনা অভিভাবকেরা। এই মরিয়া অভিভাবকদের আগ্রহের সুযোগকে কাজে লাগিয়ে রমরমা ব্যবসা জমিয়ে ফেলেছে কিছু কোম্পানি। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের সরাসরি সহযোগিতা করে তারা। এমনকি কোনো কোনো টিউটোরিং কোম্পানির নিজস্ব ক্যাম্পাস পর্যন্ত আছে।কিন্তু এসব কোম্পানি শুধু বড় শহর কেন্দ্রিক। একইভাবে হাতেগোনা কয়েকটি নামী শিক্ষাপ্রতিষ্ঠানও বড় শহরে। আর এক সন্তান নীতির কারণে চীনা বাবা-মায়েরা সন্তানের একটি সফল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য পড়াশোনার পেছনে বিপুল অর্থ ব্যয় করেন। তীব্র প্রতিযোগিতার কারণে বহু অভিভাবকই এসব প্রতিষ্ঠানে শিশুদের পাঠাতে পারেন না। ফলে বিশেষ করে শহরের বাইরের শিশুরা পিছিয়েই থাকছে। উচ্চশিক্ষার সুযোগ পেতে গ্রামের শিক্ষার্থীদের যেতে হচ্ছে শহরে। কিন্তু সে সুযোগ শুধু সামর্থ্যবানদের জন্যই।শি জিন পিং সরকার চাইছে, শিক্ষা ব্যয়ে ন্যায্যতা আনতে, সর্বোপরি নাগরিকদের জন্য শিক্ষা সহজলভ্য করতে, সবার জন্য শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে। সেই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকদের ব্যয় হ্রাসের পাশাপাশি শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানোও উদ্দেশ্য।কিন্তু অনেক অভিভাবক বলছেন, তাঁদের সন্তানদের কাঙ্ক্ষিত শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়। ফলে তাঁদের টিউটোরিং কোম্পানির কাছে যেতেই হয়। বিশেষ করে ভর্তি পরীক্ষার আগে টিউটোরিং প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ঢল নামে। সন্তানকে পছন্দের স্কুল বা কলেজে ভর্তি করানোর জন্য মরিয়া হয়ে ওঠেন অভিভাবকেরা। এখন এসব কোম্পানি বন্ধ হয়ে গেলে সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ প্রাপ্তি চরম অনিশ্চয়তা মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন অনেক দিন ধরেই শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার কথা বলছে। গত জুলাই মাসে দেশে কার্যরত সব অনলাইন টিউটোরিং কোম্পানির বিরুদ্ধে কঠোর নিয়মকানুন ঘোষণা করা হয়েছে। এগুলো বাংলাদেশে কোচিং সেন্টারগুলোর মতোই অবাধে ব্যবসা করত।নতুন নির্দেশনা অনুযায়ী, এই কোচিং বাণিজ্যে বিদেশি বিনিয়োগ সীমিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া তারা আর কোনো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারবে না। সরকারের অভিযানের আগে এই শিল্পের আকার ছিল ১২০ বিলিয়ন ডলার। সরকার নিয়ন্ত্রণ আরোপের পর নিউইয়র্কের শেয়ারবাজার থেকে শীর্ষ তিনটি কোম্পানির বাজারদর রাতারাতি ১০০ বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। টিএএল এডুকেশন, নিউ ওরিয়েন্টাল এডুকেশন অ্যান্ড টেকনোলজি এবং গাওতু টেকএডু নামে এ তিনটি প্রতিষ্ঠানের শেয়ারদর গত বছরও বেশ উচ্চ ছিল। নতুন আইনের কারণে চাকরি হারিয়েছেন হাজার হাজার কর্মীও।জুলাইয়ে চীনের মন্ত্রিসভা নতুন আইন ঘোষণা করার পর ঝ্যাংমেন এডুকেশন এক হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে এবং দুটি অফিস ভবনের ইজারা চুক্তি বাতিল করেছে। অথচ জুনেও নিউইয়র্কের পুঁজিবাজারে কোম্পানিটি রীতিমতো উড়ছিল। চীনা সংবাদমাধ্যম কাইসিন জানিয়েছে, টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সেরও কোটি টাকার টিউটোরিং ব্যবসা রয়েছে। হাজার হাজার কর্মী রয়েছে তাদের, রয়েছে শিক্ষা বিষয়ক প্রযুক্তি পণ্য। তারাও এরই মধ্যে কর্মী ছাঁটাই শুরু করেছে।সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টিউটোরিং প্রতিষ্ঠানগুলো পাঠক্রমের অবশ্যপাঠ্য বিষয়গুলো পড়াতে পারবে। তবে এই কার্যক্রমটি অবশ্যই অলাভজনক হতে হবে। চলতি বছরের মধ্যেই তাদের এ সংক্রান্ত প্রয়োজনীয় পরিবর্তন আনতে বলা হয়েছে।এদিকে যেসব প্রতিষ্ঠান নতুন আইনের আওতার বাইরে থাকছে তাদের কার্যক্রমে কিছু পরিবর্তন আনার দিকে নজর দিচ্ছে সরকার। সেখানে হাইস্কুল টিউটোরিং, ভকেশনাল শিক্ষা, দক্ষতা উন্নয়ন শিক্ষা এবং হাইব্রিড বিজনেস মডেল এই পরিবর্তনের আওতায় থাকবে।নতুন নীতিমালা অনুযায়ী, হাইব্রিড বিজনেস মডেল বলতে বোঝানো হচ্ছে, স্কুল খোলা থাকার সময় দৈনিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্কুলপাঠ্য পড়ানো যাবে। আর ক্রীড়া, সংগীত, শিল্পকলা ইত্যাদি বিষয়ে ক্লাস অবশ্যই সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিন করতে হবে। এই মডেল অনুসরণ করলে কোম্পানিগুলো শিক্ষার্থী ধরে রাখতে পারবে এবং বিপুল অঙ্কের টাকা ফেরত দেওয়ার হাত থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। সোজা কথায় কোম্পানিগুলোকে স্কুলপাঠ্য বিষয়ের কোচিং ব্যবসা থেকে নজর সরাতে হবে এবং অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে হবে। টিকতে চাইলে তাদের স্কুলপাঠ্যের বাইরের শিক্ষার প্রতি নজর দিতে হবে।শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ব্যাখ্যা অনুযায়ী, বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে পড়ানো স্কুলপাঠ্য বলতে নৈতিক শিক্ষা, চীনা ভাষা ও সংস্কৃতি, ইতিহাস, ভূগোল, গণিত, বিদেশি ভাষা, পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞান বোঝানো হয়েছে।যেসব কোম্পানি এরই মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে, তাদের তালিকায় নাম রাখতে হলে হাইব্রিড বিজনেস মডেলে যেতে হবে এবং স্কুলপাঠ্যের বাইরের বিষয়ে নজর দিতে হবে। এতে তাদের ব্যবসা ব্যাপকভাবে সংকুচিত হবে তাতে কোনো সন্দেহ নেই। যেখানে বৃহৎ টিউটোরিং কোম্পানি যেমন, নিউ ওরিয়েন্টাল, টিএএল এবং গাওতুর কোচিং ব্যবসার রাজস্বের ৫০ থেকে ৮০ শতাংশই আসে স্কুলপাঠ্য বিষয় থেকে।এদিকে অস্তিত্ব টিকিয়ে রাখতে টিউটোরিং কোম্পানিগুলো বিকল্প বিজনেস মডেল দাঁড় করানোর কথা ভাবছে। বিশেষ করে সার্বিক দক্ষতা উন্নয়ন, স্কুল উত্তর যত্ন, সরকারি বিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা এবং ভকেশনাল শিক্ষার দিকে নজর দিচ্ছে তারা। কিন্তু মূল ব্যবসার চাইতে এটার আকার একেবারে নগণ্য।চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটালের হিসাবে, স্কুলপাঠ্য বিষয় পড়াতে না পারলে টিউটোরিং শিল্পের মোট রুটিন ভুক্ত ক্লাসের সংখ্যা ৬১ শতাংশ কমে যাবে। নিউ ওরিয়েন্টালের মতো কোম্পানির রাজস্ব কমবে ৪৩ শতাংশ আর টিএএলের রাজস্ব কমবে ৬৭ শতাংশ।একটি আঞ্চলিক স্কুল উত্তর প্রশিক্ষণ কোম্পানির কর্মকর্তা বলেন, স্কুল খোলা থাকাকালেও কোম্পানিগুলো পড়াতে পারবে। কিন্তু সেই ক্লাস সন্ধ্যায় সাড়ে ৬টায় শুরু হয়ে ৯টায় শেষ হবে। এখন শিক্ষার্থীদের যদি হোমওয়ার্ক শেষ করতেই সাড়ে ৮টা বেজে যায় তাহলে স্কুল ছুটির পর হাতে আর কত সময়ই বা থাকে! আগে যেখানে তাঁরা সাপ্তাহিক ছুটির দিনে আটটি ক্লাসের রুটিন করতেন, এখন সেখানে স্কুল ছুটির দিনে মাত্র পাঁচটি ক্লাস রাখতে হচ্ছে। এতে কোম্পানির রাজস্ব ৬০ শতাংশ কমে যাবে বলে আশঙ্কা করছেন তিনি।পরিস্থিতি সামাল দিতে অনেক কোম্পানি অনলাইন কোচিংয়ের দিকে ঝুঁকছে। লাইভ ক্লাসের পাশাপাশি কেউ কেউ রেকর্ড করা কোর্সও অফার করছে। কিন্তু শিক্ষা কমিশন সতর্ক করে বলেছে, রেকর্ডেড কোর্সগুলোকে ভবিষ্যতে শিক্ষা প্রকাশনী হিসেবে বিবেচনা করা হবে। তার মানে, এর জন্য লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক হবে।তবে নতুন নীতিমালায় স্কুলপাঠ্য বিষয়গুলো পড়ানোর রমরমা ব্যবসা সংকুচিত হলেও অন্যদিকে আরেক সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। কারণ শিক্ষা চাহিদা মেটাতে সরকারি বিদ্যালয়গুলোর ওপর চাপ বাড়বে। শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে ঘোষণা দিয়েছে, স্কুলে ছয় ও সাত বছর বয়সী শিশুদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। প্রতি শিক্ষাবর্ষে নির্বাচনী ও মূল পরীক্ষার সংখ্যাও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কাগজে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। অন্যান্য শ্রেণির জন্য স্কুল কর্তৃপক্ষ প্রতি সেমিস্টারে একটি করে চূড়ান্ত পরীক্ষা নিতে পারে। জুনিয়র হাইস্কুলে মিডটার্ম (অর্ধ সাময়িকী) পরীক্ষা নেওয়া যেতে পারে। স্থানীয়ভাবে কোনো ধরনের আঞ্চলিক বা আন্তঃস্কুল পরীক্ষার আয়োজন করা যাবে না। নন-গ্র্যাজুয়েট জুনিয়র হাইস্কুল শিক্ষার্থীদের সাপ্তাহিক নির্বাচনী পরীক্ষা, ইউনিট পরীক্ষা, মাসিক পরীক্ষা ইত্যাদি নেওয়া যাবে না। বিভিন্ন একাডেমিক রিসার্চের নামে নানা মোড়কে পরীক্ষা নেওয়া নিষেধ। প্রথম শ্রেণির শিক্ষার্থীদের হোমওয়ার্ক দেওয়াও নিষিদ্ধ করেছে। আর জুনিয়র হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ছোট আকারে হোমওয়ার্ক দিতে বলেছে। বলা হয়েছে, রাতের বেলা দেড় ঘণ্টায় শেষ করা যাবে এমন হোমওয়ার্ক দিতে হবে।ফলে কার্যকর শিক্ষা ব্যবস্থা উদ্ভাবন নিয়ে নতুন করে ভাবতে হবে। এ ক্ষেত্রে গবেষণা ও শিক্ষা উপকরণ সরবরাহে বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্থানীয় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে। এরই মধ্যে কিছু প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো পাঠদান ও উন্নত শিক্ষা উপকরণ সরবরাহ ও শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানে সহযোগিতা করছে।বেইজিংয়ের লানসাম টেকনোলজি চীনা ভাষা শিক্ষার কোর্স করায়। তারা এখন নাটক ও শিল্পকলা শিক্ষার দিকে নজর দিচ্ছে। বিদ্যালয়ের ক্যাম্পাসেই ক্লাস শেষে তারা এই বিষয়ে পাঠদান করে। শেনঝেন দিয়ানমাও টেকনোলজি নামে আরেক প্রতিষ্ঠান ২০১৯ সাল থেকে কোডিং কোর্স, পাঠদান উপকরণ এবং শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। তারা ২১ হাজারের বেশি বিদ্যালয়ের সঙ্গে কাজ করছে। যদিও স্কুলপাঠ্য বিষয়ে কোচিং ব্যবসার চেয়ে এখানে প্রান্তিক মুনাফা বেশ কম।আবার তথ্যভিত্তিক কিছু প্ল্যাটফর্মও ব্যবসার নতুন ক্ষেত্র হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় সিঙ্গাপুরের টিমাসেকের সমর্থনপুষ্ট কোম্পানি ইকিজোয়ে। তারা ২০১১ সাল থেকেই সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে বিনা মূল্যে সেবা দিয়ে আসছে। তারা শিক্ষকদের কোর্স তৈরি, হোমওয়ার্ক দেওয়া এবং শিক্ষার্থীদের মূল্যায়নে সহযোগিতা করে। সেবাটি সম্পূর্ণ বিনা মূল্যে হওয়ায় কোম্পানিটির রাজস্ব নির্ভর করে মূলত কে-১২ অনলাইন টিউটোরিং ক্লাসের ওপর। এ ক্ষেত্রে কোম্পানিকে ভর্তুকি দিতে পারে চীনা সরকার।তথ্যসূত্র: নিক্কেই এশিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড
1
স্টিভ স্মিথকে সর্বশেষ দলকে নেতৃত্ব দিয়েছিলেন ২০১৮ সালে। ক্যারিয়ারের সবচেয়ে কলঙ্কিত টেস্টটাই শেষ হয়ে ছিল অধিনায়ক স্মিথের। এবার অ্যাশেজের আগে টিম পেইনের সরে দাঁড়ানোয় আবার তাঁকে অধিনায়ক করার কথা উঠেছিল। তবে বাধা হয়েছিল বল টেম্পারিং কাণ্ডে কলঙ্কিত কেপটাউন টেস্ট।প্রায় সাড়ে তিন বছর পর স্মিথ আবার অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে মাঠে নামতে যাচ্ছেন। তবে যেভাবে অধিনায়কের দায়িত্ব পেলেন সেটা বোধ হয় স্মিথ নিজেও চাননি। আজ থেকে শুরু অ্যাশেজের দ্বিতীয় টেস্টে স্বাভাবিকভাবে প্যাট কামিন্সকে অধিনায়ক করে গতকালই একাদশ জানিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে অ্যাডিলেডে মাঠে নামতে পারছেন না কামিন্স। ফলে অধিনায়কের দায়িত্বভার উঠেছে স্মিথের কাঁধে।দীর্ঘ ৬৫ বছর পর পেসার হিসেবে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পেয়ে প্রথম টেস্টে দুর্দান্ত করেছিলেন কামিন্স। দ্বিতীয় টেস্ট শুরুর আগে মাঝখানে বাগড়া বাঁধল যথাযথ নিয়ম মেনেই রেস্টুরেন্টে খেতে যাওয়া। বুধবার রাতে দুই সতীর্থ মিচেল স্টার্ক ও নাথান লায়নের সঙ্গে একটি রেস্টুরেন্টে খেতে যান কামিন্স। যেখানে তাঁর পাশের টেবিলে পরিবেশকের দায়িত্বে থাকা ব্যক্তির করোনা ধরা পড়ে। ব্যাপারটা জানার পর সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট ছাড়েন কামিন্স। বিষয়টা কর্তৃপক্ষকেও জানান তিনি।তৎক্ষণাৎ করা পিসিআর টেস্টে নেগেটিভই আসে কামিন্সের। তবু সতর্কতা হিসেবে তাঁকে সাত দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর নেগেটিভ আসলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কামিন্সের সঙ্গে স্টার্ক ও লায়ন সেই রেস্টুরেন্টে গেলেও, তাঁরা বসেছিলেন বাইরে। এমন অকস্মাৎ ঘটনায় স্মিথকে অধিনায়ক করে নতুন একাদশ দিয়েছে অস্ট্রেলিয়া। কামিন্সের জায়গায় একাদশে এসেছেন পেসার মাইকেল নেসার। স্মিথের সহকারী হিসেবে থাকবেন প্রথম টেস্টের নায়ক ট্রাভিস হেড।
12
ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে এই মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনচলছেথেমে থেমে। চলতে শুরু করার পর ১০ হাত দূরে গিয়েই আটকে পড়ছে গাড়ি। সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচবার টোল আদায় বন্ধ করেছে সেতু কর্তৃপক্ষ। ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে আটকা থেকে মানুষের নাভিশ্বাস উঠেছে। চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। বিশেষ করে বয়স্ক ও শিশুরা গরমে অতিষ্ঠ হয়ে চরম কষ্টে সময় পার করছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে মহাসড়কের দুটি স্থানে গাড়ি বিকল হয়ে ছিল। পরে ওই গাড়িগুলোকে রেকার দিয়ে সরিয়ে নেয় পুলিশ। এছাড়াও বৃষ্টিপাতের কারণে ও এলেঙ্গায় দুই লেনের সড়কের অবস্থা খারাপ হওয়ায় এখানে গাড়ির গতি কমে আসে। এর ফলে গাড়িগুলো ঠিক মতো টানতে পারে না। অপরদিকে যানবাহনের বাড়তি চাপ এবং চালকদের প্রতিযোগিতা ও খেয়াল খুশিমত গাড়ি চালানোর কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। শুক্রবার দিনভর থেমে গাড়ি চলাচল করেছে। শনিবার ভোর থেকে আরো খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। একবার চলতে শুরু করার পর মাত্র ১০ হাতের মতো এগিয়েই আবার প্রায় এক দেড় ঘণ্টা গাড়ি আটকে পড়ছে। আবার বিশ হাত দূরে গিয়ে একই অবস্থা। চন্দ্রা থেকে কালিয়াকৈর, দেউহাটা, মির্জাপুর, কাদিমধল্লা, নাটিয়াপাড়া, করটিয়া টাঙ্গাইল শহর বাইপাস, রাবনা বাইপাস, রসুলপুর ও বঙ্গবন্ধুসেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত বিভিন্ন পয়েন্টে হাজার গাড়ি আটকে পড়েছে। টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক এরশাজুল হক জানান, 'সেতুর পশ্চিমপ্রান্তে গাড়ি টানতে না পারায় আমাদের এখানে যানবাহন আটকে রয়েছে। তবে সব গাড়ি লাইনআপ করে রাখা হয়েছে। টোলপ্লাজা খুলে দিলেই গাড়ি চলবে। ঢাকার দিকে কোন যানজট নেই জানিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সব যানবাহন সেতু পার হয়ে ঢাকার দিকে চলে যাচ্ছে। বঙ্গবন্ধু সেতু এলাকায় দায়িত্বরত মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন জানান, সিরাজগঞ্জের দিকে গাড়ি টানতে না পারায় সেতুর ওপর শত শত গাড়ি আটকা পড়েছে। এলেঙ্গা পর্যন্ত চার লেন। তারপরেই এক লেনে এসে গাড়ি ঢুকছে। এছাড়া সেতুর পশ্চিমপ্রান্তে সিরাজগঞ্জে এক লেনের রাস্তা। এখানে ভয়াবহ যানজটের কবলে পড়ছে গাড়িগুলো। উত্তরবঙ্গের দিকে গাড়ি টানতে পারছে না। ফলে টোলপ্লাজা বন্ধ রাখা হয়েছে। এ কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচবার টোল আদায় বন্ধ করেছে সেতু কর্তৃপক্ষ।
6
খুলনায় নতুন সিভিল সার্জন হিসাবে যোগদান করেছেন ডা. নিয়াজ মোহাম্মদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১৪ ডিসেম্বর ডা. নিয়াজকে গোপালগঞ্জ থেকে খুলনা সিভিল সার্জন অফিসে বদলীর নির্দেশ দেয়া হয়। সেনুযায়ী তিনি ১৭ ডিসেম্বর দুপুরে খুলনায় সিভিল সার্জন হিসাবে যোগদান করেন । জানা গেছে, খুলনার নবাগত সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বরিশাল মেডিকেল কলেজ থেকে পাস করে ২০তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে উত্তির্ণ হন। সবশেষ তিনি গোপালগঞ্জ সিভিল সার্জন হিসাবে এক বছর কর্মরত ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদার বাসিন্দা মরহুম জয়নাল আবেদীন মোল্লার পুত্র ডা. নিয়াজ মোহাম্মদ। সহধর্মিনী কলেজের শিক্ষক। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক। নবাগত সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, হঠাৎ করেই বদলির আদেশ পেয়েছি। সেই আদেশ মেনেই নির্দিষ্ট সময়ের মধ্যে গত বৃহসপতিবার খুলনাতে যোগদান করেছি। এছাড়া নবাগত সিভিল সার্জন যাতে যথাযথ ভাবে খুলনায় তার দায়িত্ব পালন করতে পারেন সেই জন্য সবার সহযোগীতা কামনা করেছেন।
6
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ড মঞ্জুর করেন।রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় মামুনুল হককে রিমান্ডে পেল পুলিশ।মামুনুল হককে আজ সোমবার বেলা ১১টার পর ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টকাণ্ডের পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল পুলিশ। গতকাল রোববার দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ।এর আগে গতকাল শনিবার হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।তাকেসহ হেফাজত ইসলামের প্রথম সারির আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের প্রায় সবাইকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের মধ্যে ১১ এপ্রিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামাবাদী ও কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহসভাপতি মুফতি ইলিয়াস, ১৩ এপ্রিল হেফাজতের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি শরীফ উল্লাহ, ১৪ এপ্রিল সহকারী মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি ও কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬ এপ্রিল মাওলানা যুবায়ের আহমেদ ও ১৭ এপ্রিল মাওলানা জালাল উদ্দিন আহমেদ নামে হেফাজতের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়।
6
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক চেষ্টা ও অত্যাচার করেও আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। তৃণমূল কর্মীরা জীবনবাজি রেখে সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়। দলকে ধরে রাখে। একমাত্র আওয়ামী লীগ সরকার গঠন করার পরই মানুষ বুঝতে পারে সরকার দেশের জনগণের কল্যাণে কাজ করে। আজ শুক্রবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, জনগণের আস্থা অর্জন করায় আজকে মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। মানুষের সে আস্থা ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, যারা স্মার্ট রাজনীতির কথা বলে ক্ষমতায় এসেছে, তারা দেশকে পিছিয়ে দিয়েছে, তথ্য পাচারের কথা বলে দেশকে ফ্রি ইন্টারনেট থেকে বঞ্চিত করেছে। রাজনীতিতে স্মার্টনেস দেখাতে পরেছে একমাত্র আওয়ামী লীগ, অনেক অপবাদ সয়ে দেশের উন্নয়ন একমাত্র আওয়ামী লীগই করেছে। টানা নবমবারের নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আজকের বৈঠক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দলকে আরও সংগঠিত করতে হবে। এই বছরটি আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতার জন্মশত বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতাকে আরও বেশি অর্থবহ করা হবে। বিডি প্রতিদিন/এনায়েত করিম
6
ঢাকা মহানগর দক্ষিণ ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়েম খন্দকার (৪৩) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
4
ফেরদৌসী মজুমদার নিজ হাতে রান্না করছেন। ঘুম থেকে উঠে দৈনিক পত্রিকা পড়ছেন রামেন্দু মজুমদার। প্রাত্যহিক জীবন স্বাভাবিকভাবেই কেটে যাচ্ছে তাঁদের। করোনায় আক্রান্ত হওয়ার পর বন্ধু ও স্বজনদের ফোন ধরতে ধরতে খানিকটা ক্লান্ত তাঁরা জানিয়েছেন, এখনো ভালোই আছেন দুজন, বাড়ির বাকি মানুষেরাও। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাবেক বিশ্ব সভাপতি ও বর্তমান সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার এবং অভিনেত্রী ফেরদৌসী মজুমদার করোনায় আক্রান্ত হয়েছেন। নিজেদের বাসায় আইসোলেশনে আছেন। ইতিমধ্যে ১৪ দিন অতিবাহিত হয়েছে রামেন্দুর। তিনি জানান, করোনায় আক্রান্তদের মতো তেমন লক্ষণ প্রকাশিত হয়নি তাঁদের দুজনের কারও। তিনি বলেন, 'আমরা এখন ভালো আছি।' গতকাল বৃহস্পতিবার রামেন্দু মজুমদার প্রথম আলোকে জানান, গত ১৮ জুলাই প্রথমে ফেরদৌসী মজুমদারের কোভিড-১৯ ধরা পড়ে। পরে ২৪ জুলাই জানতে পারেন, তিনিও করোনায় আক্রান্ত। রামেন্দু মজুমদার জানান, শুরু থেকেই তাঁরা চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসাতেই আছেন, মেনে চলছেন স্বাস্থ্যবিধি। এখনো চিকিৎসা চলছে। দুজনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার ২৫ দিন পর দ্বিতীয় পরীক্ষা করাবেন। তারপর জানা যাবে তাঁরা করোনামুক্ত হয়েছেন কি না। ১৯৭০ সালের ১৪ মার্চ সংসারজীবন শুরু করেন দেশের সংস্কৃতি অঙ্গনের দুই গুণী ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদার। একসঙ্গে এই লম্বা সময় পার করার পেছনে ছিল পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ ও বন্ধুত্ব। তাঁদের ৫০ বছরের দাম্পত্য জীবনে টুকটাক রাগারাগি, ঝগড়া হয়েছে খুবই কম। ফেরদৌসী মজুমদার রাগলে চুপচাপ থেকেছেন রামেন্দু মজুমদার। বাজার-সদাই থেকে শুরু করে সবকিছু সামলেছেন ফেরদৌসী, বাইরের কাজের হিসাব-নিকাশ রেখেছেন রামেন্দু মজুমদার। ঢাকার ঐতিহ্যবাহী নাট্যদল থিয়েটারের প্রতিষ্ঠালগ্নের সদস্য ছিলেন এই দম্পতি। ফেরদৌসী মজুমদার অভিনয় করেছেন 'এখন দুঃসময়', 'কোকিলারা', 'মেরাজ ফকিরের মা', 'পায়ের আওয়াজ পাওয়া যায়', 'ম্যাকবেথ'সহ বহু নাটকে। দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত নাটকগুলোতেও অভিনয় করে মানুষের মন কেড়ে নিয়েছেন ফেরদৌসী মজুমদার। তাঁর অভিনীত নাটকগুলোর মধ্যে 'সংশপ্তক' অন্যতম।
2
কুমিল্লার বুড়িচংয়ে নয় বছরের এক শিশু ধর্ষণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়েছে। উপজেলার মনিপুর এলাকায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। ধর্ষক মনিপুর গ্রামের মৃত মোঃ আবদুল আজিজের ছেলে মাদক ব্যবসায়ী কবির হোসেন (৩৭)। সূত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার মনিপুর আন্দিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে দশ বছর ধরে ভাড়ায় থাকতেন রংপুরের এক ভ্যান চালক। প্রতিদিনের মতো তিনি সকালে ভ্যান নিয়ে বেরিয়ে যান। বাড়িতে তার নয় বছরের কন্যা শিশুসহ আরো দুই শিশু ছিল। এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ির মাদক ব্যবসায়ী কবির হোসেন নয় বছরের শিশুকে ধর্ষণ করে। ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা কবির হোসেনকে বাড়ির পাশ থেকে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ শাহীন কাদিরের কাছে সোপর্দ করে। শিশুটির পিতা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন।বুড়িচং থানার ওসি আনোয়ারুল হক জানান, ধর্ষক পুলিশ হেফাজতে রয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিক্যালে কলেজে পাঠানো হবে।
6
অনিতার সাথে আমার প্রথম দেখা মাধ্যমিক স্কুলে যখন পা রাখি। কোকিলের মতো কণ্ঠ বলে আমার বন্ধুরা তাকে কোকিলা বলেই ডাকতো। অনিতার কাজল কালো চোখ দুটোয় যে কতো জাদু ছিল, সেটা কোনো উপমায় প্রকাশ করার ভাষা আমার জ্ঞান ভাণ্ডারে নেই! ঠোঁটের কোণে এক চিলতে হাসি সব সময় লেগে থাকত। আমার অনেক হিংসা হতো তার রূপ দেখে; কিন্তু সেই হিংসা মলিন হতেও বেশি সময় লাগতো না, কারণ যেই মেয়ে সকল বন্ধুদের দুঃখকে ভাগ করে নেয়, অপরের একটু আনন্দে নিজেকে সুখের বন্যায় ভাসায় তার সাথে হিংসা কি করে চলে? যে অনিতার কথা বলছিলাম-সে আমার কোকিলা বন্ধু, এক ভ্যালেনটাইন্স ডে'র শেষ বিকেলে অর্ণবকে মন দিয়ে দেয়। অর্ণব আমার খুব কাছের বন্ধু, দারিদ্র্যের সাথে যুদ্ধ করে চলা মেধাবী মুখ। অনিতা ও অর্ণবের মন দেওয়া নেওয়া নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না, কারণ দরিদ্র্যতা ভালোবাসা চায় না, চায় অন্ন, রাতে মাথা গোঁজার একটু নিরাপদ স্থান। অনিতা মধ্যবিত্ত ঘরের মেয়ে আর অর্ণব হতদরিদ্র বাবা-মায়ের একমাত্র ছেলে, বাবা-মা চাতক পাখির মতো চেয়ে আছে অর্ণব নামের প্রদীপের দিকে; এক সময় কুঁড়েঘর প্রদীপের আলোয় আলোকিত হবে। যাই হোক, দুজনে ভালোবাসার নীড় বাঁধার আশায় দ্বিতল জ্ঞানের আলো জ্বেলে পথ হেঁটে চলেছে। পথ কেন বাঁকা হয় সেই জ্ঞান আমার এখনো হয়ে উঠেনি। এর মধ্যে অনেক বছর কেটে গেছে। এক পড়ন্ত বিকেলে শুনতে পেলাম অনিতার বিয়ে। মেয়ে হয়ে জন্ম নিলে বিয়ে ও স্বামীর ঘরে যেতে হবে এটা নারীর অলিখিত বিধান; কিন্তু অনিতা কার ঘরে যাচ্ছে? তার ভালোবাসার মানুষ অর্ণবের ঘরে, না বুকে পাথর চাপা দিয়ে অপরিচিত কোনো এক পুরুষের ঘরে? অনিতা ও অর্ণব দুজনেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় খুব ভালো ফল করেছে। অনিতার বাবা-মায়ের লক্ষ্য এবার মেয়েকে স্বামীর ঘরে তুলে দিয়ে দায়িত্ব থেকে মুক্তি পাওয়া। আর অর্ণবের বাবা-মায়ের লক্ষ্য ছেলে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে টিউশনি করে হলেও পেট ভরে ভাতের ব্যবস্থা করবে। সুকান্ত ভট্টাচার্য 'হে মহাজীবন' কবিতায় লিখেছিলেন, 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়: পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।' বাস্তবতা যখন আঘাত হানে আবেগ তখন জানালা দিয়ে পালায়। তবে না, অনিতা ও অর্ণবের আবেগ ও ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়নি। অনিতা বাস্তবতার কাছে মাথা নত করে নিজের ভালোবাসাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে সাগরে মিশবে বলে; আর অর্ণবের ভালোবাসা-সেটা এখনো প্রদীপের মতো জ্বলছে। দারিদ্র্যের সাথে যুদ্ধ করেও প্রতিবছর একটি বিকেল জমা করে সেই ভালোবাসার টানে! ভ্যালেনটাইন্স ডে'র পড়ন্ত বিকেলের স্মৃতি অর্ণবের এখনো ভাসে। সেই স্মৃতিকে স্মরণ করে এখনো প্রতিবছর ভ্যালেনটাইন্স ডে'র পড়ন্ত বিকেলে দুটি লাল গোলাপ ভাসিয়ে দেয় গঙ্গার জলে। ভালোবাসার কোনো দেহ নেই, যেই মনের কোণে ভালোবাসা লুকিয়ে থাকে সেই ভালোবাসা আজও রোমন্থন করে অর্ণবকে, রোমন্থন করে প্রতিটি মুক্ত মনের আত্মাকে...
4
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে মির্জা শামারুহ। দেশে ফিরেই তিনি তার বাবার জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে প্রচারণায় অংশ নেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন মির্জা ফখরুল। শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপি সভাপতি তোফায়েল হোসেনের আয়োজনে পথসভায় সাধারণ জনগণের কাছে ধানের শীষের জন্য ভোট চান ফখরুল কন্যা। ধানের শীষে ভোট দিতে আহ্বান জানিয়ে শামারুহ বলেন, আমার বাবা ৭০ বছর বয়সেও আপনাদের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি যৌবনে স্বাধীনতার জন্য লড়েছেন, এখনও লড়ছেন। আমরা দুই বোন যখন ছোট ছিলাম তখনই বাবা সরকারি চাকরি বাদ দিয়ে জন সেবায় রাজনীতিতে যোগ দেন। জনগণের সেবা করতে গিয়ে তিনি বারবার জেল খেটেছেন। মির্জা শামারুহ আরও বলেন, এবারের ভোট শুধু ধানের শীষের জন্যে নয়, বরং দেশ রক্ষার জন্যে হলেও ধানের শীষকে জয়ী করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়নে বি.এস.সি. (অনার্স ) ডিগ্রী অর্জন করা মির্জা শামারুহ কিছুদিন আই.সি.ডি.ডি আর. বি., ঢাকাতে গবেষণা করেন। এরপর তিনি যোগদান করেন স্কয়ার ফার্মাসিউটিকাল্স এ। ২০০৩ সালে তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়ালস থেকে বায়োটেকনলজি বিষয়ে এম. এস. সি ডিগ্রী অর্জন করে ২০০৫ সালে ঢাকা ফিরে আসেন। ফিরে আসার পর পরই তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন শিক্ষক হিসেবে। পরবর্তিতে শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন শিক্ষক হিসেবে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া নাশনাল ইউনিভার্সিটির 'জন কার্টিন স্কুল অফ মেডিকেল রিসার্চ' এ গবেষনারত। দেশী-বিদেশী বিভিন্ন জার্নালে ইতিমধ্যে তার বেশ কিছু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। শিক্ষক ও গবেষক মির্জা শামারুহের নির্বাচনী সেই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এবং মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি আল-মামুন আলম, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ-সভাপতি এ বি এম সিদ্দীক বাবু প্রমুখ।
6
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে চুরি করা ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারাচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০), আন্দিউরা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮) এবং ইজিবাইকচালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. সামাদ আলী (৪৫)।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল থেকে একটি ট্রাক (ঢাকা-মেট্রো ট ২০-০৮৪৬) চুরি করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় উল্লেখিত এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সামাদ মিয়া নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহত দুই যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট নিয়ে যাওয়ার পথে রাস্তায় আহত দুই যাত্রী মারা যান। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।মাধবপুর থানার উপপরির্দশক (এসআই) অনিক চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি টাঙ্গাইল থেকে চুরি করে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। ট্রাকের মালিক কাগজপত্র নিয়ে থানায় আসতেছেন।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন মারা গেছেন। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়েছেন।
6
বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ার এই ভূমিতে যুক্তরাষ্ট্র আবিষ্কারের আগে থেকেই গণতন্ত্রের অভিজ্ঞতা রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, 'যখন যুক্তরাষ্ট্র আবিষ্কৃত হয়নি, পনোরো শ শতকে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।'র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠির বিষয়বস্তু নিয়ে সিলেটে আজ রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এ কে আব্দুল মোমেন। চিঠিতে র্যাবের প্রশংসা করাসহ বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'মার্কিন আইন প্রণেতাদের কারণে এ ধরনের নিষেধাজ্ঞা এসেছে। বাংলাদেশ জানিয়েছে, দুই দেশের ৫০ বছরের বেশ ভালো সম্পর্ক। আমাদের আলোচনার সুযোগ রয়েছে। হঠাৎ করে নিষেধাজ্ঞা আসায় বাংলাদেশ বিস্মিত।'চিঠিতে র্যাবের প্রশংসা করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে অভিযোগ এসেছে, তা নিয়ে আবারও পর্যালোচনা করার সুযোগ রয়েছে বলে বাংলাদেশ মনে করে। ১০ বছরে র্যাব ৬০০ মানুষকে জোরপূর্বক গুম করেছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে। বাংলাদেশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর লাখের মতো মানুষ হারিয়ে যায়। কিন্তু সেগুলোকে কেউ জোরপূর্বক গুম বলে না। প্রতিবছর শত মানুষ মার্কিন পুলিশ মেরে ফেলে। এগুলোকে যুক্তরাষ্ট্র 'কিল ইন দ্য লাইন অব ডিউটি' বা দায়িত্ব পালনরত অবস্থায় হত্যা বলে থাকে। আর বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটলে পত্রিকায় বলা হয়, বিচারবহির্ভূত হত্যা। দুটিই বিচারবহির্ভূত হত্যা। সংখ্যা যুক্তরাষ্ট্রেই বেশি।বাংলাদেশ ও মার্কিন মানবাধিকার তুলনা করে তা লঙ্ঘনের দায়ে র্যাবকে নিষেধাজ্ঞা দেওয়া এ কে আব্দুল মোমেন বলেন, 'এগুলো হাসির খোরাকের মতো। আর অনেকটা মনে হচ্ছে যে, ওদের জিনিসটা ঠিক হয়নি। এখানে সুযোগ রয়েছে বিষয়টি পর্যালোচনা করার। এ কথাটাই আবার চিঠিতে লিখেছি।'মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফোনালাপ বিষয়ে তিনি বলেন, 'মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্রের নতুন সরকারের লক্ষ্য হচ্ছে মানবাধিকার ও গণতন্ত্র। আমরা তখন জানিয়েছি যে, গণতন্ত্রের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের ভিত্তিই হচ্ছে গণতন্ত্র। আর আমাদের দেশে গণতন্ত্র নতুন না। যখন যুক্তরাষ্ট্র আবিষ্কৃত হয়নি, আমাদের দেশে যদু মানুষের থ্রো অ্যা প্রোসেস অব ডেমোক্রেসি, জালালউদ্দিন নাম নিয়ে এখানে সরকার গঠন করে। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। সুতরাং আমাদের গণতন্ত্রের পূর্ব অভিজ্ঞতা রয়েছে।'পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্রে ২৬ শতাংশ মানুষ ভোট দিলে ভালো ভোট মনে করা হয়। আর বাংলাদেশে ৭০-৮০ শতাংশ ভোট পড়া সাধারণ ব্যাপার। বাংলাদেশের মানুষ অনেক জাগ্রত।মানবাধিকারও বাংলাদেশের বিষয়। কারণ বাংলাদেশও মানবাধিকারের জন্য সব সময়ে সোচ্চার। আর এ বিষয়ে বাংলাদেশে কোনো আপস করে না। এমনকি র্যাব যেখানে আইন লঙ্ঘন করেছে, সেখানে শাস্তি হয়েছে। এ বিষয়গুলোই চিঠিতে লেখা হয়েছে।'উল্লেখ্য, ১৪৯২ সালের ১২ অক্টোবর কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। আর দুই পর্যায়ে ১৪১৫-১৪১৬ সাল এবং ১৪১৮-১৪৩৩ সাল পর্যন্ত বাংলা শাসন করেন জালালউদ্দিন মুহম্মদ শাহ। বাংলার এই সুলতান ছিলেন রাজা গণেশের পুত্র। তাঁর বাল্য নাম ছিল যদু এবং ধর্মান্তরিত হয়ে নতুন নাম নেন জালালউদ্দিন মুহম্মদ। ১৪১৬ সালে রাজা গণেশ তাঁকে সিংহাসনচ্যুত ও বন্দী করে পুনরায় ধর্মান্তরিত করেন। জালালউদ্দিনের প্রকৃত শাসন শুরু হয় ১৪১৮ সালে রাজা গণেশ ও তাঁর কনিষ্ঠ পুত্র মহেন্দ্রের চূড়ান্ত উৎখাতের পর।ইতিহাস থেকে জানা যায়, জালালউদ্দিন অত্যন্ত দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তর করেন। তাঁর সাম্রাজ্য ছিল উত্তরবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশির ভাগ এলাকাজুড়ে। হানাফি মাজহাবের অনুসারী জালালউদ্দিন উলামা ও শেখদের সমর্থন ও সহযোগিতা পেয়েছিলেন।জালালউদ্দিন অমুসলিমদের প্রতি সহানুভূতিশীল, সহিষ্ণু ও উদার ছিলেন বলেই জানা যায়। রাজ্যধর নামে একজন হিন্দুকে সেনাপতি নিযুক্ত করেছিলেন। পণ্ডিত ও ব্রাহ্মণদের পৃষ্ঠপোষকতাও দেন। পান্ডুয়ার বিখ্যাত একলাখী সমাধিসৌধে তাঁকে সমাহিত করা হয়েছে।
6
দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা চুরির অপবাদে নজরুল ইসলাম (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। নিহত যুবক উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের আব্দুর রফিকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে নজরুল ইসলাম পার্শ্ববর্তী রাঙ্গালীপাড়া এলাকায় বিভিন্ন মানুষের ভুট্টাখেতে ফেলে যাওয়া ভুট্টা কুড়িয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাঁতিপাড়া আমবাগানসংলগ্ন এলাকায় একই এলাকার আবদুল হানিফার ছেলে ইয়াসিনের ভুট্টাখেতের পাশ দিয়ে আসার সময় নজরুলকে ভুট্টা চুরির অপবাদ দিয়ে মারধর শুরু করেন। মারধর সহ্য করতে না পেরে নজরুল বাড়িতে এসে লুকিয়ে পড়েন। কিন্তু ইয়াসিন তাঁর বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে চলে যান।নজরুলের মা ঘটনাটি এলাকাবাসীকে জানালে তাঁরা তাৎক্ষণিক স্থানীয় ঝাড়বাড়ি বাজারের পল্লিচিকিৎসকের মাধ্যমে নজরুলের চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গতকাল রোববার অবস্থার অবনতি হলে নজরুলকে দ্রুত দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ সোমবার সকাল ৮টায় আহত নজরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁর মরদেহ দুপুরে ঝাড়বাড়িতে আনা হলে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় অভিযুক্ত ইয়াসিনকে আটক ও তাঁর বিচারের দাবিতে উত্তেজিত জনতা ঝাড়বাড়ি বাজার অবরোধ করেন।খবর পেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দোষীকে আটক ও মামলার আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়ে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন।প্রতিবেশী আবু তালেব ও তাঁর স্ত্রী নাজমা বলেন, 'আমাদের সামনেই ইয়াসিন নজরুলকে মারধর করে।'আবদুল মান্নান নামের স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ইয়াসিন আলী শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতির মামাতো ভাই। তিনি প্রভাবশালী হওয়ায় তাঁর পক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা বিষয়টি মীমাংসা ও ধামাচাপা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন।বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহত ব্যক্তির স্বজনেরা লিখিত অভিযোগ দিলেই মামলা রুজু করা হবে।
6
মানিকগঞ্জের সিঙ্গাইরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় বিক্ষুব্ধ জনতা মাটি কাটার একটি বেকু মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি চকে এ ঘটনা ঘটে।জানা গেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের মো. সেলিম ওরফে সলিমুদ্দিন তার ২৫০ শতাংশ ফসলি জমিতে মৎস্য খামারের সিদ্ধান্ত নেন। ওই জমির মাটি ক্রয় করেন জামির্ত্তা এলাকার সিরাজুল হক ও রাশেদ নামে দুই মাটি ব্যবসায়ী। সোমবার রাতে হাতনি চকের ওই জমি থেকে মাটি কেটে রাস্তা তৈরি করছিলেন তারা। রাত আড়াইটার দিকে হাতনি এলাকার বিক্ষুব্ধ জনতা মাইকিং করে একত্রিত হয়ে একটি বেকু মেশিনে আগুন ধরিয়ে দেয়।ক্ষতিগ্রস্ত রাশেদ হোসেন বলেন, 'উপজেলা মৎস্য অফিসের অনুমতি নিয়ে জমিতে মৎস্য খামার করার সিদ্ধান্ত নেন জমির মালিক সেলিম ওরফে সলিমুদ্দিন। আমরা ওই জমির মাটি ক্রয় করি। রাত আড়াইটার দিকে হাতনি এলাকার কুদ্দুস মিয়া, আব্দুল হামিদ, রহমানসহ এলাকার ২০ থেকে ২৫ জন আমার ভাড়া করা ৩০ লাখ টাকার বেকু মেশিনটি পুড়িয়ে দেয়। এ বিষয়ে প্রশাসনের আইনি সহযোগিতা চাই।'সিঙ্গাইর থানার ইন্সপেক্টর তদন্ত শেখ মো. আবু হানিফ বলেন, 'বেকু মেশিনে আগুন দেওয়ার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
6
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভিন্ন মোবাইল ফোন নম্বর ব্যবহার করে সাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন সুবিধাভোগীর ছেলে ফইজুল ইসলাম।ওই ঘটনায় আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় অভিযোগের শুনানি নির্ধারণ করে উভয় পক্ষকে হাজির হতে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।যুবক সাকিব হোসেনের বাড়ি উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর ফটিয়াপাড়া গ্রামে। সুবিধাভোগীর বাড়িও একই গ্রামে।অভিযোগ থেকে জানা গেছে, জসির উদ্দীন অনেক দিন ধরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে বয়স্ক ভাতার টাকা পেয়ে আসছিলেন। করোনাভাইরাস পরিস্থিতির পর ঘরে ঘরে ভাতার টাকা পরিশোধের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০২১ সালে ভাতা প্রদান কার্যক্রম চালু হয়। এতে নির্ধারিত ফরমে উপজেলা সমাজসেবা কার্যালয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে মোবাইল ফোন নম্বর জমা দেন সুবিধাভোগী জসির উদ্দীন। কিন্তু অভিযুক্ত সাকিব হোসেন কৌশলে ওই বিকাশ নম্বর পরিবর্তন করে নিজের মোবাইল ফোন নম্বর বসিয়ে দেন। এতে এক বছরের বেশি সময় ধরে টাকা তুলে আত্মসাৎ করে আসছিলেন তিনি।অভিযোগকারী ফইজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'মোবাইল ফোন নম্বরে বয়স্ক ভাতার টাকা না আসায় আমরা স্থানীয় সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করি। সেখানে গিয়ে দেখি যে মোবাইল ফোন নম্বরটি পরিবর্তন করেছে সাকিব। প্রতিবেশী হওয়ার সুবাদে তাকে এই বিষয়ে একাধিকবার বললেও প্রথমে স্বীকার করেনি।, পরে স্বীকার করেন।'সাকিব হোসেন ব্যক্তিগত বিকাশ নম্বরে বয়স্ক ভাতার টাকা পেয়ে উত্তোলন করার কথা স্বীকার করেন প্রতিনিধির সঙ্গে।
6
'রাষ্ট্রের মানুষ হবে বাঙালি। তাদের মূলমন্ত্র সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' ১৯৭২ সালের ২৪ জানুয়ারি টাঙ্গাইলের জনসভায় ভাষণে এভাবেই নিজের কথা তুলে ধরেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধর্ম, বর্ণ আর জাতপাতের বিচার না করে মানুষকে হৃদয়জুড়ে জায়গা দিয়েছিলেন। তাই তো গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রামে জন্ম নিয়েও বিশ্বজয় করেছিলেন। ১৯৪৭ পরবর্তী সময়ে তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে বাঙালি জাতির মুক্তির ইতিহাস। তরুণ শেখ মুজিবক্রমেই বাঙালি জাতির মুক্তিদাতা ও স্বাধীনতার স্থপতি।শৈশব থেকেই সাম্প্রদায়িকতা দেখলে বিচলিত হয়ে পড়তেন বঙ্গবন্ধু। ১৯৩৮ সালের ঘটনা উল্লেখ করে বঙ্গবন্ধু তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, 'শেরেবাংলা তখন বাংলার প্রধানমন্ত্রী এবং সোহরাওয়ার্দী শ্রমমন্ত্রী। তাঁরা গোপালগঞ্জে আসবেন। বিরাট সভার আয়োজন করা হয়েছে। মুসলমানদের মধ্যে বিরাট আলোড়নের সৃষ্টি হল। আমি স্বেচ্ছাসেবক বাহিনী করলাম দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে। কারণ আমার কাছে তখন হিন্দু মুসলমান বলে কোন জিনিস ছিল না।'বঙ্গবন্ধু মানুষকে প্রথমত একজন মানুষ হিসেবে মূল্যায়ন করতেন। পাকিস্তান যেন সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত না হয়, তার চেষ্টা তিনি সব সময়ই করেছেন। দেশভাগ হয়ে যাওয়ার পর দেশের হিন্দুরা যেন দেশত্যাগ না করে, তার আপ্রাণ চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু লিখেছেন, 'ফরিদপুর জেলে ফিরে এলাম। দেখি চন্দ্র বাবু হাসপাতালে ভর্তি হয়েছেন। সিভিল সার্জন সাহেব তাঁকে বাইরের হাসপাতালে নিতে হুকুম দিলেন। চন্দ্র ঘোষ তাঁকে বললেন, আমার তো কেউ নাই। আমি শেখ মুজিবুর রহমানকে একবার দেখতে চাই, সে আমার ভাইয়ের মতো। জীবনে তো আর দেখা হবে না।''সিভিল সার্জন এবং জেলার সুপারিনটেনডেন্ট তাদের নির্দেশে আমাকে জেলগেটে নিয়ে যাওয়া হল। আমাকে দেখে কেঁদে ফেললেন এবং বললেন ভাই এরা আমাকে সাম্প্রদায়িক বলে বদনাম দিল শুধু এই আমার দুঃখ মরার সময়। তোমার কাছে আমার অনুরোধ রইল, মানুষকে মানুষ হিসেবে দেখো মানুষে মানুষে কোন পার্থক্য ভগবান করে নাই।''এমন ভাবে কথাগুলো বললেন যে সুপারিনটেনডেন্ট জেলার সাহেব, ডেপুটি জেলার ডাক্তার ও গোয়েন্দা কর্মচারী সকলের চোখে পানি এসে গেল। আর আমার চোখেও পানি এসে গিয়েছিল। বললাম চিন্তা করবেন না, আমি মানুষকে মানুষ হিসেবেই দেখি। রাজনীতিতে আমার কাছে মুসলমান হিন্দু খ্রিষ্টান বলে কিছু নাই। সকলেই মানুষ।'বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতা মানে সমাজে শান্তি বজায় রেখে সবার নিজ নিজ ধর্ম পালন করা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা। ১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান প্রসঙ্গে জাতীয় সংসদে বঙ্গবন্ধু ভাষণে বলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। হিন্দু তার ধর্ম পালন করবে; মুসলমান তার ধর্ম পালন করবে; খ্রিষ্টান, বৌদ্ধ-যে যার ধর্ম পালন করবে। কেউ কারও ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না।এ কারণেই নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ধর্মনিরপেক্ষতার অন্যতম স্পষ্ট সমর্থক, যেখান থেকে বিশ্ব শিখতে পারে। বিশেষত ভারতীয় উপমহাদেশের সকল দেশ বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শন থেকে দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা নিতে পারে।'
6
চলতি বছরের শেষ নাগাদ বৈদ্যুতিক সাইবার ট্রাক উৎপাদন শুরুর কথা জানিয়েছিল টেসলা ইনকরপোরেশন। কিন্তু এ পরিকল্পনা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।গতকাল বৃহস্পতিবার এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এ সাইবারট্রাক উৎপাদন শুরুর পরিকল্পনা করেছে টেসলা।ওই সূত্র জানায়, বর্তমান বাজারে এই পণ্যের প্রতিযোগিতা বাড়ায় আরও উদ্ভাবনী ফিচার ও ফাংশন যুক্ত করে বিদ্যুৎচালিত পিকআপ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে টেসলা। আগামী বছরের প্রথম দিকে খুব সীমিত পরিসরেই, তা উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। যদিও এ বিষয়ে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি টেসলা।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে পিকআপ ব্যাপক জনপ্রিয়। তবে বৈদ্যুতিক পিকআপ চালুর ক্ষেত্রে টেসলার থেকে এগিয়ে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ফোর্ড মোটোর ও রিভিয়ান অটোমোটিভ। তাই টেসলাও এ সেগমেন্টে পিছিয়ে থাকতে চায় না।এর আগে এ মাসের শুরুতে ফোর্ড জানিয়েছিল, চলতি বছর প্রতিষ্ঠানটি তার এফ-১৫০ লাইটনিং ইলেকট্রিক পিকআপের বার্ষিক উৎপাদন দ্বিগুণ করে ১ লাখ ৫০ হাজারে নিয়ে যাবে।গত বৃহস্পতিবার ফোর্ডের বাজারমূল্য প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। যেখানে টেসলার শেয়ার মূল্য ৬ দশমিক ৭ শতাংশ ও রিভিয়ানের ৭ দশমিক ১ শতাংশ কমে গেছে।আরও পড়ুন:চলন্ত গাড়িতে গেম খেলার ফিচার বন্ধ করছে টেসলাটেসলার স্বচালিত বৈদ্যুতিক গাড়ির সফটওয়্যারের দাম বাড়ছেইলন মাস্কের কাছে দক্ষতাই সবভারতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে টানাপোড়েনে ইলোন মাস্কঅ্যাপলের সিইও হতে চেয়েছিলেন ইলন মাস্কইলন মাস্কের ২% সম্পদ মেটাতে পারে বিশ্বের খাদ্য সংকটডব্লিউএফপি চ্যালেঞ্জ নিলে শেয়ার বেচে বিশ্বের ক্ষুধা মেটাবেন ইলন মাস্ক
11
অনেক কারণে কাপড়ে দাগ লেগে যেতে পারে। চিন্তিত হওয়ার কিছু নেই। দাগ তোলারও আছে উপায়। তবে একেক দাগের জন্য একেক জিনিস ব্যবহার করতে হবে।রক্তের দাগকাপড়ে রক্তের দাগ লাগলে কাপড় পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সাবান বা ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে ফেলুন। আর যদি রক্তের দাগ শুকিয়ে যায়, তাহলে অনেক সময় পুরোপুরি দাগ ওঠানো সম্ভব হয় না। রক্তের দাগ কাপড়ে বসে গেলে ৩ শতাংশ হাইড্রোজেন পার অক্সাইড লাগিয়ে কাপড়টি ভিজিয়ে রাখুন। এরপর একটি ছুরি দিয়ে দাগের অংশটি ঘষে নিয়ে আরও খানিকটা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ধুয়ে নিন। আর সম্ভব হলে রক্ত শুকিয়ে যাওয়ার আগে ধুয়ে ফেলুন।মেকআপের দাগকাপড়ে মেকআপের দাগ দূর করতে একটি পাউরুটি গুঁড়ো করে নিন। এরপর রুটির গুঁড়ো মেকআপের দাগের ওপর ঘষে নিলে দাগ উঠে যাবে।তেলের দাগকাপড়ে তেলের দাগ দূর করতে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে। এ ছাড়া ৩ চা-চামচ বেকিং সোডা ও ১ চা-চামচ পানি মিলিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট দাগের ওপর দিয়ে এক ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেললে দাগ চলে যাবে।চকলেটের দাগচকলেটের দাগের জায়গায় স্যানিটাইজার দিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর সাবান বা পাউডার দিয়ে ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে।হলুদের দাগকাপড়ে হলুদের দাগ লাগলে লেবু দিয়ে ঘষুন। এরপর রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে কাপড় ধুয়ে ফেলুন। এ ছাড়া দাগের ওপর গ্লিসারিন লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর কাপড় ধুয়ে ফেলুন।মেহেদির দাগমেহেদির দাগ দূর করতে দুধ ব্যবহার করুন। দাগ লাগা স্থানে দুধ লাগিয়ে রেখে দিন আধা ঘণ্টা। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।চায়ের দাগকাপড়ে চায়ের দাগ দূর করতে খানিকটা চিনি দিয়ে ঘষে নিন। দাগ চলে যাবে।
4