text
stringlengths
1
58.1k
label
int64
0
12
খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর শাহবাগে শোডাউন ও অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের শোডাউন মিছিলটিতে নেতৃত্ব দেন ২১ নম্বর ওয়ার্ড কমিশনার হামিদ খান। এছাড়া শাহবাগ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনীও। এদিকে রায় শুনতে মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাবেন। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন। ১২০ কার্যদিবসের বিচারকার্য শেষ হয়েছে ২৩৬ দিনে। আত্মপক্ষ সমর্থনে গেছে ২৮ দিন। যুক্তি উপস্থাপন চলেছে ১৬ দিন। আর আসামি পক্ষ মামলাটির বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ আদালতে গিয়েছেন ৩৫ বার। বিডিপ্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান
6
দাঁড়িয়ে থাকার জন্য, হাঁটার জন্য বা দৌড়ানোর জন্য যে অক্ষত দুটো পা থাকতে হয়, তা কারও অজানা নয়। মানুষ হোক কিংবা পশু, সবার দেহের ভারসাম্য কিন্তু রক্ষা করে ওই পা দুটোই। তেমনি যেকোনো ব্যবস্থা বা প্রতিষ্ঠানেরও ভিত নড়ে গেলে, সেটা সঠিকভাবে দাঁড়াতেই পারে না। ব্যাপারটা বুঝতে হলে আজকের পত্রিকায় প্রকাশিত মনোরঞ্জন হাজংয়ের খবরটি জানতে হবে।২ ডিসেম্বর রাতে বনানীর চেয়ারম্যানবাড়ী সড়কে এক বিচারপতির ছেলে সাইফ হাসানের বেপরোয়া গাড়িচাপায় আহত হন বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন। ঘটনার পর স্থানীয় লোকজন আটক করলেও পরে কাউকে কিছু না জানিয়ে গাড়িসহ (ঢাকা মেট্রো-ঘ ১৫-৪৯০৬) সাইফকে ছেড়ে দেয় পুলিশ। আর মনোরঞ্জনকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর একটি পা কেটে ফেলেন। পঙ্গু হাসপাতালে ৯ দিন চিকিৎসার পর অবস্থার অবনতি ঘটলে তাঁকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে গুরুতর অবস্থায় তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।মনোরঞ্জন আর হয়তো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না। আমাদের আইন-বিচারব্যবস্থাও যে মনোরঞ্জনের মতো পঙ্গু হয়ে গেছে, সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। নয়তো অভিযুক্তকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনি এমনি ছেড়ে দেওয়ার কথা তো নয়!মনোরঞ্জনের মেয়ে মহুয়া হাজং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের কর্মকর্তা। তাঁর এই পরিচয়ও কোনো কাজে আসছে না। পা হারানো বাবার বিচার চেয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে নিজ বাহিনীতেই চাপের মুখে পড়েছেন মহুয়া। গণমাধ্যমে বক্তব্য না দিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে বলা হয়েছে তাঁকে।ঘটনার দুই সপ্তাহ পার হয়ে গেছে। মহুয়া থানায় অভিযোগ করলেও সেটি প্রতিবেদন লেখা পর্যন্ত মামলায় গড়ায়নি। এদিকে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান জানান, সুষ্ঠু বিচার নিশ্চিতের জন্য তাঁরা প্রাথমিক তদন্ত করছেন। তদন্ত শেষে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অথচ ভুক্তভোগী পরিবারের এক স্বজন জানিয়েছেন, উল্টো হাসপাতালে নজরদারি বসানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা কী করছেন, কার সঙ্গে কথা বলছেন-সব ব্যাপারে নজর রাখা হচ্ছে।জানা গেছে, অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে চিকিৎসার খরচসহ অন্যান্য সহায়তা করার মাধ্যমে আপসের প্রস্তাব দেওয়া হচ্ছে। কিন্তু আপস করতে নারাজ নেত্রকোনার কলমাকান্দার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য মহুয়া হাজং।'আইন সবার জন্য সমান'-এ বাক্যে সন্দেহ পোষণ করতে হয় এখন। সবার জন্য আইন সমান হলে বিচারপতির ছেলের বিচার কেন হয় না? ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য বলেই কি মনোরঞ্জন-মহুয়ারা বিচার পাবেন না? নাকি আইনব্যবস্থার পা দুটো আসলেই ভেঙে গেছে? প্রশ্নগুলো তোলা থাক। উত্তর নিশ্চয়ই পাওয়া যাবে বিচারব্যবস্থার কর্মকাণ্ডে।
6
'ভাই তোমাদের ৫ নম্বর জার্সিধারী ফুটবলার তো দারুণ খেলে। তার শট তো নয়, যেন বুলেট। আমার খুব ভালো লেগেছে তার খেলা।' পরশু চ্যাং ঝি ঝি ফুটবল মাঠ থেকে ফেরার সময় ট্যাক্সি ড্রাইভার দিলীপ কুমার ঘালির মুখে এভাবেই বাংলাদেশের আঁখি খাতুনের প্রশংসা। শুধু এই ট্যাক্সিওয়ালাই নন, মাঠের পারফরম্যান্স দিয়ে ভুটান লিগের দল ফুন সলিং এফসির ফুটবলার প্রেমা ওয়াংচুক, রিজঝুং এফসির খেলোয়াড় দর্জি গেলসেনসহ অনেকের মন জয় করেছেন আঁখি খাতুন। ডিফেন্সে যেমন প্রাচীরসম তিনি, তেমনি ওভার ল্যাপ করে উপরে উঠে আসেন চমৎকার পায়ের কাজে ড্রিবলিং করে। কর্নারের সময় হেড করতে আসেন। তার দীর্ঘ দেহটা তখন বড় অস্ত্র। সেই সাথে যুক্ত হয় তার দূরপাল্লার প্রচণ্ড গতির শট। এই দূরপাল্লার শটেই এবার পাকিস্তানের বিপক্ষে গোল করেছিলেন তিনি। গত বছরের সাফে আজকের প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে তার ছিল জোড়া গোল। তাই আজো তার কাছে গোল প্রত্যাশা সবার। আঁখি খাতুন জানান, আমার প্রধান দায়িত্ব প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো। এরপর সুযোগ পেলে গোলের চেষ্টা করব। এ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে চার গোল আঁখির। ২০১৬ সালে তাজিকিস্তানের মাটিতে গোল করেছিলেন নেপালের বিপক্ষে। ৯ আগস্ট পাকিস্তানের বিপক্ষে তার দর্শনীয় গোলটি ভাইরাল হয়েছে। তবে তিনি এগিয়ে রাখলেন গত বছর ঢাকায় ভুটানের বিপক্ষে কর্নার থেকে সাইড হিলে করা গোলটিকে। তখন ভুটানের বিপক্ষে তার অন্য গোলটিও কর্নার থেকে। হেডে বল জালে পাঠান তিনি। লাল-সবুজদের নির্ভরযোগ্য ডিফেন্ডার আঁখি খাতুন। হেডে বিপক্ষ দলের ক্রস বা লব কিয়ারে দারুণ দক্ষ তিনি। এ ছাড়া প্রতিপক্ষের থ্রু পাসগুলো নস্যাৎ করে দেন সময়মতো ছুটে এসে। এরপর কয়েকজনকে কাটিয়ে ঢুকে পড়েন বিপক্ষ সীমানায়। সাথে আছে দূরপাল্লার শট। নেপালের বিপক্ষে তো তার এমন একটি শট অল্পের জন্য জালে যায়নি। মাঠের এমন উজ্জ্বল পারফরম্যান্সই দৃষ্টিবন্দী করেছে দর্শকদের। তার ভক্তও কম নয়। সিরাজগঞ্জের শাহজাদপুরের পাটগোলা গ্রামের তাঁতি পরিবারের মেয়ে আঁখি খাতুন। গ্রামের অন্য আট দশটা মেয়ের মতো তারও হওয়ার কথা ছিল তাঁত শ্রমিক। কিন্তু ২০১৪ সালে শাহজাদপুরের ইব্রাহিম পাইলট স্কুলের হয়ে বঙ্গমাতা ফুটবলের মাধ্যমে তার ফুটবলে আসা। সুযোগ হয় বিকেএসপিতে। ২০১৬ সালে ডাক পান বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ জাতীয় দলে। এরপর তাঁত নিয়ে আর মাথা ঘামাতে হয়নি তাকে। আঁখির বাবা আক্তার হোসেন তাঁত শ্রমিক। নিজের কোনো মেশিন নেই। কাজ করেন অন্যের মেশিনে। আঁখির মা নাসিমা বেগম চাইতেন মেয়েও যেন তাঁত শ্রমিকের কাজ করে সংসারে বাড়তি উপার্জনে সাহায্য করে। এখন অবশ্য ফুটবল খেলেই পরিবারকে সাহায্য করছেন। আঁখি জানান, 'আমি কখনো তাঁত শ্রমিকের কাজ করিনি। তবে মায়ের সাথে সুতা বুনতাম।' ফুটবলের প্রতি তার টান দেখে স্কুলশিক্ষক মনসুর আহমেদ তাকে বাড়তি ট্রেনিং করাতেন। তার দীর্ঘ দেহের কারণেই বাফুফের কোচরা তাকে নির্বাচন করেন। সেই সূত্র ধরে আজ তিনি বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের ভবিষ্যতের তারকা।
12
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্বাস উজ-জামানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বুধবার রাতে তাড়াশ থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।চেয়ারম্যান নিজেই বাদী হয়ে ১৫ থেকে ১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে এ মামলা করেন। তাড়াশ থানার মামলা নম্বর ১৪, তারিখ ২৯ সেপ্টেম্বর, ২০২১।মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে ডাকাতের দল চেয়ারম্যান আব্বাস উজ-জামানের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর বৃদ্ধ মা রমিছা বেওয়াকে পিস্তল ও চাকু ঠেকিয়ে জিম্মি করে। এ অবস্থায় বাড়ির সাতটি কক্ষের সাতটি আলমারি ও চারটি ট্রাংক ভেঙে ৪৩ ভরি ছয় আনা স্বর্ণালংকার, ২ লাখ ৪০ হাজার নগদ টাকা, তিনটি মোবাইল ফোনসেটসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার রাতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে থানায় নিয়ে এসেছে। আপাতত তদন্তের স্বার্থে তাঁর নাম-ঠিকানা প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
6
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আরও বেশি সংখ্যায় উচ্চশিক্ষিত ও দক্ষ কর্মী এবং পেশাদারদের আমেরিকায় যাওয়া ও থাকার সুযোগসুবিধা দেওয়ার কথা ভাবছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য বিজয়ী জো বাইডেন। আমেরিকায় গিয়ে কাজের জন্য এইচওয়ান-বি এবং জরুরি অন্যান্য ভিসার সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। খবর আনন্দবাজার। সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের প্রচারে যে নীতিপত্র ('পলিসি ডকুমেন্ট') ঘোষণা করা হয়, তাতেই এ কথা জানানো হয়েছে। গত মেয়াদে ক্ষমতায় আসা ট্রাম্পের যুক্তি ছিল, এইচওয়ান-বি এবং এই ধরনের কাজের ভিসাগুলির মাধ্যমে ভারত, চিন-সহ বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষিত, দক্ষ কর্মীরা সে দেশে ঢোকায় আমেরিকার নাগরিকদের কাজ পেতে অসুবিধা হচ্ছে। তাই বিদায়ী প্রেসিডেন্ট ফিবছরে দেশ-পিছু দেওয়া কাজের ভিসার সংখ্যা কাটছাঁট করার নির্দেশ দিয়েছিলেন। যারা ওই ভিসা নিয়ে আমেরিকায় কাজ করছেন, মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে তাদের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছিলেন। এমনকী, এইচ-ওয়ান বি এবং অন্যান্য কাজের ভিসা নিয়ে যারা আমেরিকায় আছেন তাদের স্বামী বা স্ত্রীর সেই ভিসা না থাকলে তাদের পক্ষে আমেরিকায় বসবাস করাটা খুবই মুশকিল হয়ে উঠেছিল। ওই সব ভিসা নিয়ে আমেরিকায় কাজ করতে গিয়ে বহু ভারতীয়কে পরিবার-বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়েছিল বা হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ভাবী প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস চাইছেন বিদায়ী প্রশাসনের এই সব জনবিরোধী পদক্ষেপগুলি থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে আসতে। বাইডেনের প্রচারদলের সূত্রে খবর, বিদায়ী জমানার ভিসা ও অভিবাসন নীতি থেকে কী ভাবে সরে আসা হবে তা নিয়ে এখন ভাবনাচিন্তা চলছে। একেবারেই সেই সব নীতি বদলে ফেলা হবে নাকি তা করা হবে ধাপে ধাপে সেই সব নিয়ে আলাপ, আলোচনা চলছে।
3
কুলাউড়া উপজেলায় 'ফাইজা'র শীতাতপ নিয়ন্ত্রিত টিকাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাকেন্দ্রের উদ্বোধন করা হয়। এদিন টিকা নেন ৬০০ গ্রহীতা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতিমাস থেকে উপজেলায় করোনারভাইরাসের 'ফাইজা'র টিকা দেওয়া শুরু হয়। এ টিকা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সংরক্ষণ রাখতে হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত টিকা কেন্দ্র না থাকায় ফাইজার টিকা দেওয়া সম্ভব হয়নি। বিকল্প হিসেবে পৌর শহরের উছলাপাড়ায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অস্থায়ী কেন্দ্রে 'ফাইজা'র টিকা দেওয়া হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার জানান, 'উপজেলা হাসপাতালের টিকাকেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ছিল না। এ জন্য আমরা বাইরের একটি অস্থায়ী কেন্দ্রে টিকা কার্যক্রম চালিয়েছি। এখন থেকে হাসপাতালে এ টিকা দিতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী বলেন, ভোগান্তি কমাতে হাসপাতালের টিকাকেন্দ্র শীতাতপ নিয়ন্ত্রিত করার উদ্যোগ নিই।
6
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪৭০ জনে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের। এতে মোট করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮২১টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৫০৫টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ১৮৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২৭ জন ও বেসরকারি হাসপাতালে ৪ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন কোভিড রোগী। তাদের নিয়ে এখন পর্যন্ত সেরে উঠলেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু এবছর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে।
6
প্রস্তাবিত জীবাশ্ম জ্বালানি প্রকল্পের কারণে চট্টগ্রাম বিভাগ বিশ্বের বৃহত্তম কার্বন বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটার কিপার্স বাংলাদেশ।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানানো হয়। ভবিষ্যৎ বিপর্যয় থেকে রক্ষা পেতে প্রকল্পগুলোতে বিনিয়োগকারী দেশগুলোকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আকৃষ্ট করতে হবে বলে পরামর্শ দিয়েছেন তারা।গবেষণা প্রতিবেদনে বলা হয়, জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাড়ার কারণে চট্টগ্রাম বিভাগ ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশে প্রস্তাবিত জীবাশ্ম জ্বালানি প্রকল্পের প্রায় দুই-তৃতীয়াংশই চট্টগ্রাম বিভাগে। জীবাশ্ম জ্বালানি প্রকল্পের এই বিশাল সম্প্রসারণ প্রধানত জাপান এবং যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর দ্বারা নির্মিত বা অর্থায়ন করা হবে।প্রতিবেদনে আরও বলা হয়, চট্টগ্রামে প্রস্তাবিত ২০ গিগাওয়াট নতুন কয়লা ও গ্যাস বিদ্যুৎ প্রকল্পের বিরূপ প্রভাব পড়বে। বিদ্যুৎকেন্দ্রগুলোর কারণে বায়ুমণ্ডলে ১ দশমিক ৩৮ বিলিয়ন টন সমতুল্য কার্বন ডাই-অক্সাইড বাড়বে। বিশাল নির্মাণ প্রকল্পগুলো স্থানীয় বাস্তুতন্ত্র এবং জলপথ, জনমানব এবং জীবিকা, স্বাস্থ্য ও জলবায়ুর জন্য বিপর্যয়কর পরিণতি ঘটাবে।মাতারবাড়ী প্রকল্পকে একটি ধ্বংসাত্মক পরিকল্পনা উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়, মাতারবাড়ী ১ এবং ২ প্রকল্পের বায়ুদূষণের কারণে আনুমানিক ৬ হাজার ৭০০ জনের অকালমৃত্যু ঘটতে পারে।গবেষণা প্রকাশ পরবর্তী আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা বিভাগের প্রধান ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন বলেন, 'আমরা একদিকে বলছি, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের সদস্য, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি নিয়ে, কার্বন নিঃসরণ কমিয়ে আনার ব্যাপারে কাজ করছে। অন্যদিকে এমন ধরনের জ্বালানির দিকে আমরা এগোচ্ছি, এতে কার্বন নিঃসরণ আরও বাড়ছে। এটা কিন্তু এক ধরনের স্ববিরোধী অবস্থান।'তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন, ২০৪১ সালের ভেতরে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বাংলাদেশকে নিয়ে যাওয়া হবে। আমরা যদি সেদিকে যেতে চাই, আর মাত্র ১৭ বছর রয়েছে হাতে। এই ১৭ বছরে ৩ শতাংশ থেকে ৪০ শতাংশে নিতে হলে ব্যাপক উদ্যোগ নিতে হবে। আমরা কিন্তু সেই জায়গাতে নেই।'বিনিয়োগকারী দেশগুলোকে নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়ে গোলাম মোয়াজ্জেম বলেন, 'যারা এই মুহূর্তে বাংলাদেশে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ করছে তাদের বলতে হবে তারা যেন জীবাশ্ম জ্বালানি তৈরিতে বিনিয়োগ না করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করেন। যেখানে বর্তমানে চীনের ৩ টি, ভারতের ১ টি, ইন্দোনেশিয়ার ১ টি, জাপানের ১৪ টি, সিঙ্গাপুরের ১টি এবং যুক্তরাষ্ট্রের ৪টি পরিকল্পনা রয়েছে।'বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, 'যেসব দেশ আমাদের দেশে বিনিয়োগ করছে, তারা বিনিয়োগ করবেই। কিন্তু তারা কোথায় বিনিয়োগ করবে সেটা সরকারকে ঠিক করে দিতে হবে। দূষণভিত্তিক শিল্পায়ন বাদ দিয়ে বিজ্ঞান ভিত্তিকভাবে সরকারকে শিল্পায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে।'অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বাপার নির্বাহী সহসভাপতি ডা. মো. আব্দুল মতিন। অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হোন মার্কেট ফোর্সেসের নির্বাহী পরিচালক জুলিয়ান মার্ক ভিনসেন্ট। প্রতিবেদনের ওপর সংক্ষিপ্ত মতামত দেন জকেসাসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইউকি তানবে।এ ছাড়া বক্তব্য দেন বাপার যুগ্ম সম্পাদক ও ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ, বাপার যুগ্ম সম্পাদক এবং স্টামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার প্রমুখ।
7
বগুড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শোভাযাত্রা নিয়ে বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় 'মুক্তির ফুলবাড়ী স্মৃতিস্তম্ভ' থেকে ফুল দিয়ে ফেরার পথে প্রথম দফায় এবং পরে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে দ্বিতীয় দফায় হামলার শিকার হন তাঁরা। গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের দাবি, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার ওরফে লিটনের নেতৃত্বে এ হামলা হয়েছে। এতে তাঁদের ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন জেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্যসচিব আল আমিন, সারিয়াকান্দি উপজেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, জেলা যুব অধিকার পরিষদের সদস্য মেহেদী হাসান, ছাত্র অধিকার পরিষদের সদস্য তামিম, সাদিক ও অন্তর। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান বলেন, আজ বেলা ১১টার দিকে গণ অধিকার পরিষদের ব্যানারে দল ও এর সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বের করেন। পরে 'মুক্তির ফুলবাড়ী স্মৃতিস্তম্ভ'-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। সেখান থেকে শোভাযাত্রাসহ শহরের সাতমাথায় ফেরার পথে যুবলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। মিজানুর রহমান আরও বলেন, যুবলীগের নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিপেটা করে তাঁদের শোভাযাত্রা ছত্রভঙ্গ করে দেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে জড়ো হন তাঁরা। সেখানেও যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর দ্বিতীয় দফায় হামলা করেন। দুই দফা হামলায় তাঁদের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার বলেন, গণ অধিকার পরিষদের ব্যানারে ইসলামী ছাত্রশিবিরের অনেক নেতা-কর্মী মহান স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে লোকদেখানো শ্রদ্ধা জানাতে যান। এ সময় তাঁরা ফুল দিতে এসে সরকার ও আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে নানা উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। তাঁদের অনেকের হাতে লাঠিও ছিল। এ সময় তাঁদের উসকানিমূলক স্লোগান দিতে নিষেধ করা হয়। এরপর তাঁরা উসকানিমূলক স্লোগান দিতে থাকলে সাতমাথা থেকে মাটিডালির দিকে মিছিল নিয়ে যাওয়া যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে যুবলীগের নেতা-কর্মীরা ধাওয়া করলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। কিন্তু আধা ঘণ্টা পর সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ফটকে জড়ো হয়ে আবারও তাঁরা উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবলীগের নেতা-কর্মীরা আরেক দফা ধাওয়া দেন। তবে হামলার অভিযোগ সঠিক নয়। জানতে চাইলে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সুজন মিয়া বলেন, 'গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভে ফুল দিতে এসে সরকারবিরোধী স্লোগান দিতে থাকলে সেখানে উপস্থিত যুবলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করে বলে শুনেছি।'
6
মাগুরায় কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা থানার উপ-পরিদর্শক আব্দুল মমিন বলেন, নিহত লাভলু তালুকদার (৩৮) ফরিদপুরের ভাঙ্গা এলাকার শাহজাহান তালুকদারের পুত্র ও তার শ্যালক নিয়ামুল ইসলাম (২৫) একই এলাকার আব্দুল ওয়াদুদের পুত্র। লাভলু দীর্ঘদিন ধরে মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কে সাকুরা কালার ল্যাবে চাকরি করছেন। তিনি স্ত্রী সুলতানা পারভীন ও দুই শিশু পুত্র ফাহিম ও সিয়ামকে নিয়ে শহরের ম্যাটারনিটি পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার শ্যালক নিয়ামুল (২৫) দু'দিন আগে বোনের বাসায় বেড়াতে এসেছেন। আব্দুল মমিন বলেন, লাভলু সকাল ৭টার দিকে শ্যালক নিয়ামুলকে নিয়ে শহরের ম্যাটানিটি পাড়ার বাসা থেকে মোটরসাইকেলযোগে তার দুই সন্তানের জন্য শ্রীপুর উপজেলার রাধানগন বাজারে দুধ কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে হাইওয়ে সড়কে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি সড়কে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক কাভার্ডভ্যান ও তার চালককে শনাক্ত করার চেষ্টা বলে জানান এস আই আব্দুল মমিন। এ দিকে সড়ক দুর্ঘটনায় স্বামীর মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর হয়ে পড়েছেন সুলতানা পারভীন। সুলতানা পরভীন শুধু বলছেন, যে মানুষটি এই মাত্র ঘুম থেকে উঠে বাসা থেকে বের হলেন দুধ কিনতে। তিনি মারা গেলে অবুঝ দুই সন্তানের জন্য দুধ আনবে কে। শহর থেকে ১৫ কিলোমিটার দূরে হলেও ভাল দুধ পাওয়া যাওয়ায় রাধানগর বাজার থেকে প্রতি সপ্তাহে দুই-তিন দিন স্বামী লাভলু সন্তানদের জন্য দুধ কিনে আনতেন বলে জানান সুলতানা।
6
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) সাইদুল ইসলাম এবং পুলিশ সুপার (এসপি) খায়রুল আলমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। গত শনিবার রাতে কুষ্টিয়া ক্লাবের পক্ষ থেকে জেলার এই দুই কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে শনিবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের হলরুমে সম্মাননা প্রদান অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডিসি সাইদুল ইসলাম বলেন, 'ক্লাবচর্চা এক ধরনের সামাজিক বন্ধন গড়ে তোলে। একটি ক্লাব শুধুমাত্র ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বরং মানুষের উৎকর্ষ উন্নয়নের একটি প্রয়োজনীয় অনুষঙ্গ। কুষ্টিয়া ক্লাবও এমন একটি সংগঠন।'আরেক অতিথি এসপি খাইরুল আলম বলেন, 'এই জেলা অনেক মনীষীর পদধূলি সমৃদ্ধ। যাঁরা সমাজের উন্নয়নে ও পরিবর্তনে অনেক অবদান রেখেছেন। আমরাও তাঁদের পদাঙ্ক অনুসরণ করে অনেক কাজ করতে পারি। আশা করি, কুষ্টিয়া ক্লাবের মাধ্যমে এলাকার সমাজ ও সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন ঘটবে।'কুষ্টিয়া জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃণাল কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শারমিন আক্তার, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা, কুষ্টিয়া সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আজমল গনি আরজু, কুষ্টিয়া রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুল প্রমুখ
6
বাইডেন প্রশাসনও পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের মতো দক্ষিণ চীন সাগর বিষয়ে সবার আগে সামরিক পদক্ষেপ গ্রহণের নীতি বজায় রেখেছে। ১৯৫১ সালে যুক্তরাষ্ট্র-ফিলিপাইন যৌথ নিরাপত্তা চুক্তি (এমডিটি) স্বাক্ষর হয়েছিল। সেই চুক্তিতে কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশটির তাতে জড়িয়ে পড়ার ধারা রয়েছে। একটা সম্ভাবনা হলো, ফিলিপাইনের সামরিক বাহিনী চীনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানাবে তাদের প্রতিরক্ষায় এগিয়ে আসার জন্য। যুক্তরাষ্ট্র তখন চীনের সঙ্গে সংঘাতের পথে যেতে পারে, তাতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। যদিও এখনই এমনটা ঘটছে না। কিন্তু এটা ঘটার যথেষ্ট রসদ আছে। ১৬ নভেম্বর চীনের কোস্টগার্ড ফিলিপাইনের বেসামরিক জাহাজের গতিরোধ করে এবং জলকামান ব্যবহার করে সেগুলো আটকে দেয়। স্প্রারটলি দ্বীপপুঞ্জে অবস্থিত ফিলিপাইনের দ্বিতীয় থমাস শোল নৌঘাঁটির জন্য রসদ নিয়ে যাচ্ছিল ওই জাহাজগুলো। ফিলিপাইন কর্তৃপক্ষ দাবি করেছে, চীনের আটকে দেওয়া জাহাজগুলো বেসামরিক হলেও নৌবাহিনী সেগুলো ভাড়া করায় এমডিটি চুক্তির শর্ত এ ক্ষেত্রে প্রযোজ্য। মার্কিন পররাষ্ট্র দপ্তর চীনকে ভবিষ্যতে এ ধরনের কাজে নিবৃত্ত থাকার কথা বলেছে। তারা ফিলিপাইনকে মার্কিন সেনা পাঠানোর কোনো প্রতিশ্রুতি দেয়নি। কিন্তু তাদের যে কূটনৈতিক দড়িবাজি, তাতে একটা অনিশ্চয়তার জন্ম হয়েছে। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, 'আন্তর্জাতিক সমুদ্র আইন রক্ষায় যুক্তরাষ্ট্র তার মিত্র ফিলিপাইনের সঙ্গে আছে। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের রাষ্ট্রমালিকানাধীন জাহাজে সশস্ত্র হামলা হলে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সঙ্গে করা যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার রক্ষা করবে।' এ রকম গর্জন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মমাফিক একটা ব্যাপার, এতে শেষ পর্যন্ত ততটা বর্ষণ না হওয়ারই কথা। বিবৃতিতে 'সশস্ত্র হামলা', 'রাষ্ট্রমালিকানাধীন জাহাজ' এবং 'যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার'-এ তিন বিষয়ে জোর দেওয়া হয়েছে। এটা নিশ্চিত যে যুক্তরাষ্ট্র চীনের কোস্টগার্ডের জলকামান হামলাকে 'ফিলিপাইনের রাষ্ট্রমালিকানাধীন জাহাজে সশস্ত্র হামলা' হিসেবে বিবেচনা করছে না। অন্যথায় তারা এমডিটির ৪ নম্বর ধারা প্রয়োগ করত। যুক্তরাষ্ট্র জলকামানকে আগ্নেয়াস্ত্র হিসেবে বিবেচনা করেনি। চীনের জলকামান হামলায় ফিলিপাইনের কেউ আহত হয়নি, শুধু জাহাজের রসদ নষ্ট হয়েছে। আবার যুক্তরাষ্ট্র সম্ভবত বেসামরিক জাহাজকে ফিলিপাইন সরকারের জাহাজ বলে বিবেচনা করেনি। এ ক্ষেত্রে ফিলিপাইন কর্তৃপক্ষের বক্তব্যও ধোঁয়াশাপূর্ণ। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হারমাজিনিস ইসপেরোন বলেছেন, চীনের কোস্টগার্ডের দুটি জাহাজ ফিলিপাইনের দুটি রসদবাহী জাহাজ আটকে দেয়, তৃতীয় জাহাজ থেকে জলকামান ব্যবহার করা হয়। কিন্তু ফিলিপাইনের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, চীনের দুটি জাহাজ হামলা চালায়, তৃতীয়টি পাহারায় ছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে ফিলিপাইনের শীর্ষ সামরিক নেতৃত্ব এ ঘটনায় নীরব রয়েছে। ফলে প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা নিয়ে ধন্দ কাটছে না। সম্ভবত যুক্তরাষ্ট্র এ ঘটনায় সময়ক্ষেপণ করছে এবং ভেতরে-ভেতরে চিন্তা করছে তাদের হাতে কী কী বিকল্প আছে। আগামী বছর ফিলিপাইনের নির্বাচনে আরও বেশি মার্কিনঘেঁষা ও চীনবিরোধী কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই প্রেসিডেন্ট চীনের সঙ্গে ফিলিপাইনকে সংঘাতে জড়িয়ে ফেলতে পারেন। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী করবে। তবে এ ধরনের সামরিক সংঘাত খুব তাড়াতাড়ি ঘটবে বলে মনে হয় না। এমডিটির ৪ নম্বর ধারায় বলা আছে, 'যেকোনো এক পক্ষের ওপর যদি হামলা হয়, তাহলে দুই পক্ষই তাদের সাংবিধানিক প্রক্রিয়ায় পদক্ষেপ নেবে। যেকোনো পক্ষের ওপর সশস্ত্র হামলা হলে যুক্তরাষ্ট্র খুব দ্রুত পদক্ষেপ নেবে।' এটা স্পষ্ট যে দ্বিতীয় থমাস শোলেতে চীনের সাম্প্রতিক পদক্ষেপ সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘ কনভেনশনের লঙ্ঘন। ভাটি অঞ্চলে নিজেদের সার্বভৌমত্ব দাবি করার কোনো এখতিয়ার চীনের নেই। আইনগতভাবে ফিলিপাইনই সেটার দাবিদার। যেসব বিশেষজ্ঞ বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র যাতে সংঘাতে জড়িয়ে পড়ে, সে জন্য ওকালতি করছেন, তাঁরা কি একটা মৌলিক প্রশ্নের উত্তর দেবেন, আমেরিকানদের রক্ত ও সম্পদ কেন ফিলিপাইনের প্রবালপ্রাচীর ও পাথর রক্ষায় বিনষ্ট হবে? ভিয়েতনাম ও আফগানিস্তানের অভিজ্ঞতার পর এ ধরনের কোনো সিদ্ধান্তে জনসাধারণের সম্মতি আদায় করা কঠিন। কেননা, যুক্তরাষ্ট্রে জনগণই শেষ বিচারক। কোনো ধরনের ধন্দ না রেখে ম্যানিলা সরকারকে এখন সুস্পষ্ট করে বলে দেওয়া উচিত চীনের সঙ্গে তারা যদি কোনো সশস্ত্র সংঘাতে জড়ায়, সেটা তাদের নিজস্ব বিষয়। অনিশ্চয়তা ভুল-বোঝাবুঝির ঝুঁকি তৈরি করে। নিজেদের মিত্রকে রক্ষায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনকে নিরস্ত্র করার কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। কূটনৈতিক 'ঘোড়ার' আগে 'সামরিক' গাড়ি জুড়ে দেওয়ার ভাবনা কাজের কিছু নয়। এশিয়া টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ মার্ক ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক সমুদ্রনীতি বিশ্লেষক ও রাজনৈতিক ভাষ্যকার
8
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর-লস্করচালা আঞ্চলিক সড়কের সংস্কারেধীরগতির অভিযোগ পাওয়া গেছে। সড়কের মাটি কেটে ফেলার কারণে এক বছর ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে প্রায় ২৪ গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শফিপুর-লস্করচালা আঞ্চলিক সড়কের সংস্কারে ধীরগতির ফলে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলকারী এলাকাবাসীও সাধারণ জনগণ। এ আঞ্চলিক সড়কের রতনপুর থেকে লস্করচালা বাজার পর্যন্ত ছয় কিলোমিটার ৩০০ মিটার পর্যন্ত মেরামত কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। মধ্যপাড়া ইউপি সদস্য সারোয়ার হোসেন জানান, মেরামতের নামে দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা করে রেখেছে। ফলে চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি এর আগে অনেক উচ্চ পর্যায়ে জানালেও তারা কোনো আমলে নিচ্ছে না। কালিয়াকৈর উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ কবির জানান, রাস্তা মেরামতের কাজ শেষ করার জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। খুব দ্রুত কাজ শেষ করা হবে। বিডি প্রতিদিন/এমআই
6
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সকল হাসপাতাল ও নার্স-চিকিৎসকেরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সকল দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না। বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সকল পরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, 'বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনা সংক্রামণ বাড়ছে। বাংলাদেশে করোনা সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে রয়েছে। স্কুল-কলেজ খোলা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার জন্য আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে করোনা সংক্রামণ নিয়ন্ত্রণের জন্য যাত্রীবাহী বাস-ট্রেন-লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা আসবে।' শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুবায়ের হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে রাতে চলাচল করছে বালুবাহী বাল্কহেড। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বাতি বন্ধ রেখে ধীরগতিতে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড চালান সুকানিরা। এসব বাল্কহেডের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।এদিকে ডাকাতিয়া নদীতেও চলছে এই বালুবাহী বাল্কহেডের দাপট। গতকাল সোমবার ভোরে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী ট্রলার ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মোমিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, জেলার মতলব উত্তর উপজেলার নদীপথের এক নীরব ঘাতক নৌযান বালুবাহী বাল্কহেড। দিনের বেলায় তো বটেই, রাতে আরও ভয়ানক হয়ে ওঠে এগুলো। সন্ধ্যার পর নদীপথে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা থাকায় লাইট বন্ধ রেখে ধীরে ধীরে চালান সুকানিরা। এসব বাল্কহেডের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।নৌ পুলিশের হিসাবমতে, গত তিন বছরে ছোট-বড় অনেক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া বালুবাহী ট্রলার চলাচলের কারণে মেঘনা নদীতে প্রতিদিন পারাপার হওয়া লাখো মানুষের জীবন ঝুঁকিতে রয়েছে। কখন দুর্ঘটনার শিকার হয়, এমন আতঙ্কে থাকে নৌকা ও ট্রলারের যাত্রীরা।বিআইডব্লিউটিএ কার্যালয় সূত্রে জানা গেছে, আইনে আছে রাতে বাল্কহেড ও মালবাহী কার্গো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু মেঘনায় রাতের বেলায় এসব নৌযান চলাচল করছে। অধিক মুনাফার লোভে মালিকেরা রাতে শ্রমিকদের নৌযান চলাচলে বাধ্য করছেন। সংশ্লিষ্টরা বলছেন, এ বিষয়ে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন মোহনপুর, এখলাছপুর খেয়াঘাট দিয়ে ট্রলার ও নৌকায় করে হাজারো মানুষ পারাপার হন। কিন্তু বেপরোয়াভাবে কার্গো, বাল্কহেড চলাচলের কারণে আতঙ্ক নিয়ে খেয়া পারাপার হতে হচ্ছে।খেয়া পারাপারকারী এক নৌকার মাঝি বলেন, নৌ দুর্ঘটনার জন্য একমাত্র দায়ী বাল্কহেড। বাল্কহেড লোড হয়ে চলাচল করলে পানির সঙ্গে মিশে থাকায় এটাকে দেখা যায় না। আবার এটি দ্রুতগতিতে চলায় দুর্ঘটনা বেশি ঘটে। বিশেষ করে রাতে বাল্কহেড চলাচল করলে দেখা যায় না।মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অহিদুজ্জামান বলেন, 'মেঘনায় সন্ধ্যার পর যাতে ঝুঁকিপূর্ণভাবে বালুবোঝাই বাল্কহেড চলাচল করতে না পারে, আমরা সেদিকে দৃষ্টি রাখছি।'
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের প্রতি খুব সদয়। তাই সিলেটের উন্নয়নে বরাদ্দ দিতে তিনি দ্বিধা করেন না। না চাইতেও প্রধানমন্ত্রীর কাছ থেকে সিলেট অনেক কিছু পাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগের তাঁকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদেশের বুকে বাংলাদেশের গৌরব সমুন্নত রাখা, সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন ও সিলেটের উন্নয়নের বিশেষ অবদান রাখায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে নাগরিক সংবর্ধনা দেয় সিসিক। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, সিলেট নগরীর উন্নয়নে ১ হাজার ২২৮ কোটি টাকা দিয়েছে সরকার। সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। এয়ারপোর্ট অত্যাধুনিক হচ্ছে। স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা খাতে উন্নয়নের ক্ষেত্রে বৃহত্তর সিলেটের প্রত্যেকটি কলেজে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে মডেল সিলেট গড়ে তোলা হচ্ছে।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, টাকা শুধু পেলেই হয় না, টাকা কাজে লাগাতে হয়। টাকা আগেও দিয়েছিলেন আমাদের অর্থমন্ত্রী। কিন্তু ফেরত গেছে। বর্তমান সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা টাকা কাজে লাগাচ্ছেন। যার ফলে সিলেটের উন্নয়ন হচ্ছে। এই নগরী আপনার-আমার সবার। কে কোন মতের বা দলের সেটা দেখার বিষয় নয়। আমরা সবাই সিলেটের এটাই মূল বিষয়।ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, আমার কাছে কেউ কেউ বলেন যে, মেয়র অন্য দলের। সুতরাং আপনি ওনার সব প্রস্তাব নেবেন না। আমি বলি-সিলেট তো আমারও, মেয়র সাহেবেরও। সুতরাং বৃহত্তর সিলেটের মঙ্গলের জন্য সব করতে হবে। আমাকে কেউ কেউ বলেছেন-আজকের আয়োজন আরিফ করেছেন। আমি বলেছি-করেছে সিসিক।যারা পররাষ্ট্রমন্ত্রীকে এসব কথা বলেছেন তিনি তাঁদের উদ্দেশ্য করে বলেন, বরং আপনাদের লজ্জা লাগা উচিত এই কারণে যে, প্রধানমন্ত্রী যে এত ভালো কাজ করছেন তা একজন অন্য দলের লোক স্বীকার করছেন। সেটাকে গ্রহণ করছে।এদিকে সিসিক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বিভিন্ন সময় আওয়ামী বিরোধী বক্তব্য দেওয়ার অজুহাতে সংবর্ধনা অনুষ্ঠান 'বয়কট' করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। দুপুর থেকে সিলেট রেজিস্টারি মাঠের সংবর্ধনা অনুষ্ঠানস্থলে দল-মত নির্বিশেষে লোকজন আসতে থাকেন।তবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
6
পুলিশের কোনো পর্যায়ের কোনো সদস্য যদি অপকর্মে লিপ্ত হয়, পুলিশ বাহিনীর জন্য সেটা অসম্মান বয়ে আনে। শরীরের কোনো অংশে পচন ধরলে যেমন কেটে ফেলা হয়, একইভাবে পুলিশ বাহিনী তার সদস্যদের পরিত্যাগ করে। কারও অপকর্ম বা অন্যায়ের মাধ্যমে সংবাদ হতে চায় না। ভালো কাজ করে সংবাদের থাকতে চায় পুলিশ বাহিনী।পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ২০২০ ও ২০২১ সালে বিভিন্ন অভিযানে মাদক, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালানের মাল উদ্ধারে শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে পুলিশের আইজিপি বেনজীর আহমেদ এসব কথা বলেন। পুলিশ প্রধান বলেন, পুলিশে বেছে বেছে বেষ্ট অব দ্য বেষ্টস (সেরাদের মধ্যে সেরা) অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে। কনস্টেবল ও এসআই নিয়োগের নিয়ম প্রায় ৪০ বছর পর পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে কনস্টেবল নিয়োগ সম্পন্ন হয়েছে। এসআই নিয়োগ চলছে। নিয়োগ পদ্ধতি অত্যাধুনিক করা হয়েছে। অত্যাধুনিক এই নিয়োগ পদ্ধতির মাধ্যমে আমরা জব মার্কেট থেকে সেরাদের মধ্যে সেরাদের নিয়োগ দিতে সক্ষম হব। পুলিশে যোগ দিতে চাওয়া ব্যক্তিদের উদ্দেশে আইজিপি বলেন, 'যারা পুলিশে আসবে, তাদের মনে রাখতে হবে, এটা পেশা নয়, সেবা। আমরা পুলিশ বাহিনীর জন্য সৎ, দেশপ্রেমিক ও সাহসী লোক খুঁজছি। যাদের মধ্যে এই তিনটি গুণ ও সেবার মনোভাব থাকবে, তারাই পুলিশে আসবে।' পুলিশ সদস্যদের অপরাধে না জড়ানোর পরামর্শ দিয়ে বেনজীর বলেন, '২০৪১ সালে আমরা ধনী রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছি। সেই রাষ্ট্রের জন্য পুলিশকেও প্রস্তুত হতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আমরা ইতিমধ্যে স্ট্র্যাটেজিক প্ল্যান করছি।
6
ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে চলমান আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। সোমবার রাতে কলকাতার এনআরএস হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে মারধোরের শিকার হন পরিবহ মুখার্জি নামে চিকিৎসক। এরপরই নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামেন চিকিৎসকরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সব সরকারি হাসপাতালের পরিসেবা। পরে বৃহস্পতিবার এনআরএস হাসপাতালে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারে আলটিমেটাম দেন। আর তাতেই পরিস্থিতি আরও উতপ্ত হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এনআরএস পরিদর্শন করে বলেন, ৪ ঘণ্টার মধ্যে চিকিৎসকরা কাজে না যোগ দিলে সরকার কড়া ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী হাসপাতালে থাকার সময়ই বাইরে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনরত চিকিৎমকরা। হামলার বিচার চেয়ে স্লোগান দেওয়া শুরু করেন তারা। স্লোগান শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন মমতা। কড়া ভাষায় বিক্ষোভকারী চিকিৎসকদের সমালোচনা করে তিনি সাফ জানিয়ে দেন, বিকেলের মধ্যে কাজে যোগ না দিলে হোস্টেল খালি করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, 'একটা ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নিয়েছে পুলিশ। চারদিন ধরে রোগীরা পড়ে রয়েছে। হাসপাতালে রাজনীতি বরদাস্ত করা হবে না। কয়েকজন বহিরাগত গন্ডগোল পাকাচ্ছে।' এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তারা যে বহিরাগত নন, তা বোঝাতে নিজেদের পরিচয়পত্র বের করে দেখান বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসকদের একাংশ এর প্রতিবাদে গণইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন, অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর চিকিৎসকরা বলেছেন, 'আমরা স্টেথো হাতে প্রস্তুত, যে মুহূর্তে আমাদের সব দাবি মেনে নেওয়া হবে, আমরা কাজ শুরু করে দেব।' অন্যদিকে, এরই মধ্যে সাগর দত্ত মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন চিকিৎসক পদত্যাগ করেছেন। তাদের পাশে এসে দাঁড়িয়েছেন নার্সদের একাংশও। এনআরএসে নার্সরাও কর্মবিরতিতে শামিল হচ্ছেন। এদিকে চিকিৎসকদের কর্মবিরতির প্রভাব এবার পড়েছে রাজ্যের বাইরেও। শুক্রবার দেশজুড়ে সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন এইমসের এক চিকিৎসক সংগঠন। এনআরএসের ঘটনার জেরে আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে দিল্লির এইমসের চিকিৎসকদের একাংশ আগেই অভিনব প্রতিবাদ শুরু করেছেন। রীতিমতো হেলমেট এবং ব্যাজ পরে কাজে এসেছিলেন তারা। এবার সরাসরি পরিসেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এইমসের একটি চিকিৎসক সংগঠন। মুম্বাইয়ে প্ল্যাকার্ড হাতে রাজ্যের চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন চিকিৎসকরা। এদিকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ দাবি করেছে বিজেপি। দলের নেতা মুকুল রায় বলেন, মুখ্যমন্ত্রী স্বৈরাচারী। আহত জুনিয়র চিকিৎসকদের প্রতি তার কোনও সহানুভূতি নেই। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
3
কণ্ঠশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১২টা ৩ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী সাব্বির জামান। পারিবারিকসূত্রে জানা যায়, গত দেড় মাসে দুইবার হার্ট অ্যাটাক করেন তিনি। বিডি প্রতিদিন/এমআই
2
বিলম্ব না করে শিগগিরই কোভিড-সংক্রান্ত সরকারি খরচের নিরীক্ষা প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। করোনা প্রতিরোধে সব সরকারি খরচের নিরীক্ষার সম্পন্ন করাকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। করোনা পরিস্থিতিতে মূল্যস্ফীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছে আইএমএফ। আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার কারণে চলতি ২০২১-২২ অর্থবছরে গড়ে মূল্যস্ফীতি ৫ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে। আইএমএফের নির্বাহী বোর্ড বাংলাদেশ সম্পর্কে তার আর্টিকেল ফোর কনসালটিং পর্যবেক্ষণ শেষ করেছে। গত শুক্রবার এটি প্রকাশ করা হয়েছে। আইএমএফ বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে। মূলত রপ্তানি পুনরুদ্ধার, কোভিড মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ও সময়োপযোগী মুদ্রানীতি নেওয়ার কারণে এমন প্রবৃদ্ধি হবে বলে মনে করে আইএমএফ। অর্থনৈতিক অগ্রগতি হলেও, বাংলাদেশের সামনে এই মুহূর্তে তিনটি ঝুঁকি আছে বলে মনে করে আন্তর্জাতিক সংস্থাটি। এগুলো হলো করোনার অনিশ্চিত গতিপথ, টিকাদানের নিম্ন হার ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক নীতি, আধুনিক নীতি কাঠামো ও বাস্তবায়নের ওপর জোর দিতে বলেছে আইএমএফ। আইএমএফ বলেছে, চলতি অর্থবছরে বাজেট ঘাটতি জিডিপির ৬ দশমিক ১ শতাংশ পর্যন্ত উঠতে পারে। বাংলাদেশের আর্থিক খাত সম্পর্কে আইএমএফের ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সংক্রমণের গতি বৃদ্ধি পাওয়ায় ব্যাংক খাতের ঝুঁকি আরও বেড়ে গেছে। তাই ব্যাংক খাতের তদারকি শক্তিশালী করার পাশাপাশি করপোরেট সুশাসন উন্নত করার তাগিদ দিয়েছে সংস্থাটি। ব্যাংক খাতে বিশেষ করে সরকারি ব্যাংকের খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে আইনি সংস্কারের পরামর্শও দিয়েছে আইএমএফ। এ ছাড়া শেয়ারবাজারের উন্নয়নের সুপারিশও করা হয়েছে। অন্যদিকে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সুশাসন ব্যবস্থাপনা শক্তিশালী করার তাগিদও দেওয়া হয়েছে।
0
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বর্তমানে কোনো নাব্য সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম। তাই নাব্য সংকটের কারণে এ রুটে ফেরি চলাচল ব্যহত হওয়া সংক্রান্ত খবরও সঠিক নয় বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার পদ্মার গুরুত্বপূর্ণ এই ফেরি ও নৌ রুট সরজমিন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সকালে লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে বিআইডব্লিউটিএর সার্ভে জাহাজ 'বড়াল' এ করে তিনি পরিদর্শন শুরু করেন। জাহাজে স্থাপিত ইকোসাউন্ডার যন্ত্রের মাধ্যমে এ সময় চ্যানেলের বিভিন্ন স্থানে পানির গভীরতা মাপা হয়। এ সময় নদীবিষয়ক গবেষণা সংস্থা সিইজিআইএসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মোমিনুল হক সরকার, বিআইডব্লিউটিএর সদস্য (ইঞ্জিনিয়ারিং) গোলাম মোস্তফা, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আবদুল মতিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) আতাহার আলী সরদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) সাইদুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে এ রুটে চলাচলকারী ফেরি ও লঞ্চের জন্য যে পরিমান পানির গভীরতা থাকা দরকার তার চেয়ে এখন বেশি রয়েছে। ফলে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে বলে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তিনি বলেন, আমরা ১২টি ড্রেজার দিয়ে প্রতিনিয়ত খননের মাধ্যমে এ চ্যানেলের গভীরতা বজায় রাখার কাজ চালিয়ে যাচ্ছি। এটি পরিকল্পিত উপায়ে করা হচ্ছে। তাই এবার কোনো সংকট দেখা দেয়নি। তিনি বলেন, এটাও ঠিক যে পদ্মায় পলি পড়ার প্রবণতা এখন অনেক বেশি এবং এর ধরনও ভিন্ন। হঠাৎ করেই নদীর তলদেশে কয়েক ফুট পলি জমতে দেখা যায়। তাই চ্যানেলটি সব সময় সচল রাখাও একটি চ্যালেঞ্জিং বিষয়।
6
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের দুর্দশাগ্রস্ত লাখ লাখ মানুষকে সহায়তার জন্য জাতিসঙ্ঘের তিন শ' ৯০ কোটি ডলার প্রয়োজন। বুধবার জাতিসঙ্ঘের মানবিক সহায়তা বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল ও উপ জরুরি সহায়তা সমন্বয়ক রমেশ রাজাসিংহাম এই তথ্য জানান। তিনি বলেন, ইয়েমেনে সাত বছরের বেশি চলমান গৃহযুদ্ধে এক কোটি ৬০ লাখ মানুষকে সহায়তার বৃহত্তম বাধা হলো তহবিল সংগ্রহ। তিনি বলেন, 'সকল দাতাকে আমি তহবিল সরবরাহ অব্যাহত রাখার জন্য এবং সম্ভব হলে তা বাড়ানোর জন্য আহ্বান করছি, যাতে করে এই বছর তাদের সহায়তা সম্ভব হয়।' সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনে তহবিল সরবরাহ কমে আসছে বলে জানান তিনি। গত বছর মোট প্রয়োজনের ৫৮ ভাগ তহবিল সরবরাহ হয়েছে বলে রমেশ রাজাসিংহাম জানান। তিনি জানান, প্রয়োজনীয় অর্থ সরবরাহ না হওয়ায় সাম্প্রতিক কয়েক সপ্তাহে খাদ্য, সুপেয় পানি, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কার্যক্রম কমিয়ে দিতে বা সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছে। অর্থ সরবরাহ ছাড়াও ইয়েমেনে মানবিক সহায়তা দেয়ার ক্ষেত্রে দেশটিতে সহায়তা পৌঁছানোর পথের স্বল্পতা ও নিরাপত্তাও অন্যতম বাধা বলেন জানান তিনি। এদিকে যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য ইয়েমেনে উভয়পক্ষই সামরিক তৎপরতা বাড়িয়েছে বলে জাতিসঙ্ঘ সতর্কতা জানিয়েছে। বুধবার নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে ইয়েমেনে জাতিসঙ্ঘ মহাসচিবের দূত হ্যানস গ্রাউন্ডবার্গ বলেন, সংঘর্ষে যুক্ত পক্ষগুলো তাদের সামরিক তৎপরতা দ্বিগুণের বেশি বাড়িয়ে চলছে। তিনি বলেন, 'সাত বছরের চলমান যুদ্ধের পর লড়াইরত সব পক্ষের মধ্যে বিশ্বাস দাঁড়িয়েছে, প্রতিপক্ষকে প্রভাব বিস্তারকারী ক্ষতির মুখোমুখি করলেই তারা আত্মসমর্পণ করবে। যদিও, যুদ্ধের ময়দান থেকে দীর্ঘস্থায়ী কোনো সমাধান আসবে না।' ২০১১ সালে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে জনগণের বিক্ষোভের জেরে ইয়েমেনে দীর্ঘদিনের স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহ সরকারের পতন ঘটে। নতুন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি দায়িত্ব নেন। নতুন সরকার গঠন হলেও ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকে। বিবাদমান পক্ষগুলোর দ্বন্দ্বের জেরে ২০১৪ সালের শেষে ইরান সমর্থিত উত্তর ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে আশ্রয় নেন। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বের জোট হাউছিদের বিরুদ্ধে ইয়েমেনে আগ্রাসন করলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটি। সাত বছরের বেশি সময় চলমান এই গৃহযুদ্ধে হাউছি নিয়ন্ত্রিত সানাকেন্দ্রীক উত্তর ইয়েমেন ও বন্দর নগরী এডেনকেন্দ্রীক দক্ষিণাঞ্চলীয় সরকারের অধীন দক্ষিণ ইয়েমেনে বিভক্ত হয়ে পড়ে। ২০২০ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি মধ্যস্থতায় দক্ষিণের সব শক্তিকে একত্রিত করে নতুন এক ঐক্য সরকার গঠন করা হয়। সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি ও আমিরাতের সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এসটিসিকে একত্রিত করে এই সরকার গঠিত হয়। ইয়েমেনে চলমান যুদ্ধ-সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক লোকজন। এছাড়া যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। সাত বছরের টানা যুদ্ধ ও অবরোধে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইয়েমেন। ইতোমধ্যে ক্ষুধায় ৫০ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে দেশটিতে। ইয়েমেনের চলমান পরিস্থিতিকে বিশ্বের নিকৃষ্টতম মানবসৃষ্ট মানবিক সংকট হিসেবে হিসেবে বর্ণনা করেছে জাতিসঙ্ঘ। সূত্র : আলজাজিরা
3
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়েছে। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মোহাম্মদ হানিফের ছেলে মেয়র সাঈদ খোকন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ২০১৫ সালে ডিএসসিসির মেয়র নির্বাচিত হন। তবে, ২০২০ সালের মেয়র নির্বাচনে তার পরিবর্তে আওয়ামী লীগ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। বিডি-প্রতিদিন/মাহবুব
6
মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গত বুধবার কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ইউএনও মো. হাফিজুর রহমান। এতে ডিজিটাল কনটেন্ট তৈরি ও অনলাইন ক্লাস পরিচালনার বিভিন্ন খুঁটিনাটি বিষয় শেখেন শিক্ষকেরা।এর আগে গত ৪ সেপ্টেম্বর কর্মশালাটি শুরু হয়।মাধ্যমিক শিক্ষা অফিসের বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ল্যাবে আয়োজিত কর্মশালায় উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী জানান, জাইকার অর্থায়নে শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মশালায় ডিজিটাল কনটেন্ট তৈরি ও অনলাইন ক্লাস পরিচালনার ওপর দক্ষতা অর্জন করতে সক্ষমতা অর্জন করেন। প্রশিক্ষণ দেন উপজেলা ভাদগ্রাম কে আর এস ইনস্টিটিউশনের শিক্ষক মহিউদ্দিন দেওয়ান, রাজাবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক কলিম আল মামুন ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ পালুয়ান।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
6
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির ২০২০ সালের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাকের আবুল খায়ের ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক পূর্বাঞ্চলের আসাদুজ্জামান বিকু। সভাপতি পদে খায়ের পেয়েছেন ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেইলি সানের ইসারফ হোসেন ইসা পেয়েছেন ১১০ ভোট। ১৩৩ ভোটে বিজয়ী বিকুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোরের কাগজের দেব দুলাল মিত্র পেয়েছেন ৯৯ ভোট। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে ওই বার্ষিক ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান পারভেজ খান ফলাফল ঘোষণা করেন। বিভিন্ন গণমাধ্যমে অপরাধ বিভাগে কর্মরত এই সংগঠনে এবার ভোটার সংখ্যা ছিল ২৭৭ জন। তাদের মধ্যে ২৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ক্র্যাব কার্যনির্বাহী অন্যান্য পদে বিজয়ীরা হলেন-সহ-সভাপতি চ্যানেল আইয়ের মোরছালীন বাবলা, যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সাখাওয়াত হোসেন কাওসার, অর্থ সম্পাদক পদে আবু হেনা রাসেল, সাংগঠনিক সম্পাদক পদে জনকণ্ঠের নিয়াজ আহমেদ লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হরলাল রায় সাগর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এটিএন বাংলার জিএম তসলিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সংবাদের সাইফ বাবলু, দফতর সম্পাদক পদে নয়া দিগন্তের শহিদুল ইসলাম রাজী, কল্যাণ সম্পাদক পদে আমাদের অর্থনীতির ইসমাঈল হোসেন ইমু এবং আন্তর্জাতিক সম্পাদক পদে জনতার শাহীন আলম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত তিনজন হলেন- মানবজমিনের রুদ্র মিজান, এসএ টিভির বাতেন বিপ্লব ও বাংলা নিউজের আবাদুজ্জামান শিমুল।
6
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুয়া খেলার অভিযোগে ১২ জনকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে আদমজীর র্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে তাঁদের আটক করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের মো. জহুরুল ইসলাম (৩৮), মো. হৃদয় শেখ (২১), আখের আলী (৩৫), মো. শুকুর আলী (২২), জয়নাল উদ্দিন (১৮), মো. তকবির (১৮), মো. রাজিব (২২), ওয়ারিশ মিয়া (২৮), মো. ইউসুফ (২৫), মো. সবুজ গাজী (৩৫), আতাউর রহমান (১৮) ও মো. সোহেল (২৭)।র্যাব-১১ মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, দক্ষিণ রসুলবাগ এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলত এই জুয়ার আসর। অনেক দিনের চেষ্টার পর গতকাল রাতে ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ হাজার ৮৯৫ টাকা ও ৩টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।মাহমুদুল হাসান আরও বলেন, নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
6
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ভূমি কার্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটি খাল। আয়তনে ছোট হলেও পার্শ্ববর্তী গ্রামের পানিনিষ্কাশনে খালটির ভূমিকা বেশ বড়। অথচ সেই খালের মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন স্থানীয় এক প্রভাবশালী। এতে বাধাগ্রস্ত হচ্ছে এলাকার পানিনিষ্কাশন। বর্ষায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ অবস্থায় খালের মুখ উন্মুক্ত করার দাবিতে গত শনিবার মানববন্ধন করেছেন গ্রামবাসী।স্থানীয় লোকজন জানান, খালটি মিশেছে হালতি বিলের অন্য একটি বড় খালের সঙ্গে। বিভিন্ন সময় দখল হতে হতে ছোট এ খাল আরও ছোট হয়ে বর্তমানে দুই একরে গিয়ে ঠেকেছে। খালের উত্তর পাশ আগেই দখল হয়ে গিয়েছিল। সেখানে মাটি ভরাট করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় পানিপ্রবাহ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এবার পূর্ব পাশে নলডাঙ্গা-মাধনগর সড়কের নিচের দিকে বাঁধ দিয়ে খালের পানিপ্রবাহ বন্ধ করে মাছ চাষ করছেন স্থানীয় প্রভাবশালী আজিজুল ইসলাম।এ বিষয়ে জানতে চাইলে আজিজুল ইসলাম বলেন, 'মাধনগর ভূমি কার্যালয়ের তহশিলদার খালটি রক্ষণাবেক্ষণের জন্য কেয়ারটেকার হিসেবে আমাকে নিয়োগ দিয়েছেন। আমি এ খালে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি।'আজিজুল ইসলামের মাছ চাষের উদ্যোগে তাঁকে লাভবান করলেও ভোগান্তির শিকার গ্রামের শতাধিক পরিবার। তাঁরা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পশ্চিম মাধনগর গ্রাম প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় অনেককে বর্ষার সময় অন্যত্র আশ্রয় নিতে হয়।খালটি দখলমুক্ত করে দুই পাড়ের বাঁধ অপসারণের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন গ্রামবাসী। মানববন্ধন শেষে পশ্চিম মাধনগর গ্রামের দুলাল সরদার অভিযোগ করে বলেন, প্রায় ৭-৮ বিঘা এলাকাজুড়ে খালটির পানিপ্রবাহ বন্ধ করে মাছ চাষ করার অনুমতি দিয়েছেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধনগর ভূমি অফিস।মাধনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এম এ তাহের বলেন, জলমহাল নীতিমালায় খালটি ভোগদখল করবে মাধনগর ইউনিয়ন ভূমি অফিস। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে খালটি রক্ষণাবেক্ষণ ও মাছ চাষ করার জন্য স্থানীয় আজিজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। অনেক আগে থেকে এভাবে চলে আসছে। তবে চাষকৃত মাছ বিক্রির টাকা কোথায় যায় প্রশ্নে তিনি বলেন, ভূমি অফিসের মাটিকাটা ও রক্ষণাবেক্ষণের কাজে টাকাগুলো ব্যয় হয়।নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, মাধনগর ভূমি কার্যালয়ের পাশের জলমহালটি জেলা প্রশাসকের অধীনে। তাই এ বিষয়ে জেলা প্রশাসক ভালো বলতে পারবেন।নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ মোবাইল ফোনে বলেন, 'বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি নলডাঙ্গার ইউএনওকে ব্যবস্থা গ্রহণের জন্য বলে দিচ্ছি।'
6
ভিকি কি ভূতকে আদৌ ভয় পান?ভিকি: পাঞ্জাবের হোশিয়ারপুর গ্রামে আমাদের বাড়ি। ওখানে গেলে ভূতের ভয় আমাকে পেয়ে বসে। আসলে গ্রামের পরিবেশ এমন যে ভয় করবেই। তবে ভূতের সঙ্গে আমার সাক্ষাৎ কখনো হয়নি। ভূতকে ভয় পেলেও ভৌতিক ছবি দেখতে খুব উপভোগ করি। তবে একা ভূতের ছবি দেখি না। রাতে আমার বাড়িতে সব বন্ধু এলে একসঙ্গে বসে সিনেমা দেখি। আমি তো অর্ধেক ছবি দেখি চোখ বালিশ দিয়ে চেপে রেখে। সর্বশেষ ভূতের ছবি দেখেছি অ্যানাবেল কামস হোম। এত ভয় পেয়ে গিয়েছিলাম যে পরে ১০ মিনিট আন্দাজ আপনা আপনা ছবিটা দেখে তারপর ঘুমাতে হয়েছে। হঠাৎ ভূতের ছবিতে অভিনয় করার কারণ কী?ভিকি: ধর্ম প্রডাকশন থেকে যখন আমাকে বলা হলো এই ভৌতিক ছবির কথা, তখন আমি একটু অবাক হই। ভেবেছিলাম, নিশ্চয় এই ভূতের ছবি নাচগানে ভরপুর হবে। আমি সাধারণত রাতে চিত্রনাট্য পড়ি। আর একবারেই পড়ি। এই ছবির চিত্রনাট্য পড়ার সময় আমি এতটাই ভয় পেয়েছিলাম যে সিদ্ধান্ত নিয়ে ফেলি ছবিটা আমি করবই। একজন অভিনেতা হিসেবে নতুন নতুন ঘরানায় নিজেকে আবিষ্কার করার সেরা সময় এখন। আমার কাছে মনে হয়, ভৌতিক ছবিতে অভিনয় করা অনেক বেশি চ্যালেঞ্জিং। এখানে আমার সহ-অভিনেতা একজন ভূত। যাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এ কারণে আমাকে অভিনয়ের অনেক সূক্ষ্ম বিষয় মাথায় রাখতে হয়েছিল। আমার অভিব্যক্তি এমন রাখতে হয়েছে, যাতে দর্শক যেন ভয় পান। আবার অতি অভিনয়ও যেন মনে না হয়। বলিউডে এ সময়ের সফল অভিনেতাদের মধ্যে আপনি একজন। আপনার কাছে সফলতা কী?ভিকি: সফলতার হাত ধরে খ্যাতি আসে। তারকাজীবনে দুটিই খুব মজাদার ও আপেক্ষিক। কারণ, দর্শক আপনাকে সবকিছু দিতে পারেন, আবার মুহূর্তেই তা কেড়েও নিতে পারেন। তাই এটা আপেক্ষিক। সাফল্য ও খ্যাতি কখনোই স্থায়ী নয়। সবকিছু নির্ভর করে কাজের ওপর। আমিও সফলতাকে উপভোগ করি। তবে কখনো তা মাথায় চড়ে বসতে দিই না। বাবা-মায়ের চোখে যখন একরাশ খুশি দেখি, এটাই আমার কাছে আসল সফলতা। এ ব্যাপারে আমি সত্যি ভাগ্যবান। অনেক বাবা-মা তাঁদের সন্তানের সাফল্যের ভাগীদার হওয়ার সুযোগ পান না। আমি আমার বাবা-মায়ের সঙ্গে থাকি। আমার বাবা-মা ও বন্ধুদের সঙ্গে ফিল্ম নিয়ে কখনো আলোচনা করি না। আমার পরিবার আর বন্ধুদের সঙ্গ আমাকে আনন্দ দেয়।এখন বায়োপিকে অভিনয় করছেন। একসঙ্গে দুটি বায়োপিকে কাজ করা কতটা কঠিন?ভিকি: শ্যাম মানেকশ ও উধম সিং-এই দুটি বায়োপিকে আমি অভিনয় করছি। বায়োপিক একজন অভিনেতার কাছে অনেক বড় দায়িত্বের। এখানে এক সুতাও যেন এদিক-সেদিক না হয়, তা নিয়ে সতর্ক থাকতে হয়। মানেকশ একজন সেলিব্রেটি সেনা কর্মকর্তা। ছবির শুটিংয়ের আগে আমার বাবা-মা তাঁর সম্পর্কে অনেক কথা আমাকে বলেছেন। আমার প্রতিবেশীর কাছে মানেকশর একটা অটোগ্রাফ আছে। তিনি সেই অটোগ্রাফ আমার হাতে তুলে দিয়েছেন, যাতে ছবিতে আমি স্বাক্ষর দিলে তা হুবহু মানেকশর মতো হয়। আমি চিত্রনাট্য পড়ার সময় তাঁর সম্পর্কে অনেক জেনেছি। পরপর বায়োপিকে অভিনয়ে করতে করতে আমি বোধ হয় ভিকিকেই হারিয়ে ফেলব!'উধম সি' বায়োপিকটির পরিচালক সুজিত সরকার। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?ভিকি: সুজিত সরকার আমার স্বপ্নের পরিচালক। আমি সব সময় তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছি। আমরা সম্প্রতি ছবির শুটিং শেষ করেছি। সুজিত সরকারের কাছ থেকে আমি ফিল্ম মেকিং এবং অভিনয়-সংক্রান্ত অনেক কিছু শিখেছি। তিনি খুবই সাদামাটা, সহজ-সরল মানুষ। উধম সিং ছবির জন্য সুজিত সরকার ১৫ বছর অপেক্ষা করেছেন। কারণ, তাঁর কাছে ছবিটি নির্মাণ করার জন্য বাজেট ছিল না।ক্যাটরিনা কাইফের সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শোনা যায়। এ ব্যাপারে আপনি কী বলতে চান?ভিকি: (লাজুক হাসি হেসে) আমি এ ব্যাপারে এখন কিছু বলতে চাই না। আগে আমি আমার ব্যক্তিজীবন নিয়ে অনেক খোলামেলা ছিলাম। এখন আমি আমার ব্যক্তিজীবন আড়ালে রাখতে চাই। কারণ, আমি মিথ্যা বলতে চাই না। কারণ, একটা মিথ্যা থেকে শত মিথ্যা জন্ম নেবে। তাই আমি মনে করি না যে এ বিষয়ে কথা বলার এটা সঠিক সময়।
2
কভিড-১৯ প্রতিরোধক টিকাদান কর্মসূচি সফল করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা সবার সহযোগিতা চাই। যেন সবকিছু সুষ্ঠুভাবে হয়, সেজন্য সবাই একটু নজর রাখবেন, ইনশাল্লাহ এ অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাব। প্রধানমন্ত্রী বলেন, আমরা আজকে যে যাত্রা শুরু করলাম, এর মাধ্যমে আমাদের দেশের মানুষ করোনাভাইরাস থেকে মুক্তি পাবে। আমরা সেটারই চেষ্টা করছি। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে উঠবে বলেও দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি। খবর বাসসের বুধবার বিকেলে দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাসদস্যসহ পাঁচজন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। প্রথম দফায় টিকা গ্রহণকারী পাঁচজনের সঙ্গেই কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। সবাইকে অভিনন্দন জানান তিনি। উদ্বোধনের পরপরই সারাদেশে টিকাদানের নিবন্ধনের জন্য অনলাইন 'সুরক্ষা' অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে (...) । প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। কেননা বিশ্বের অনেক দেশই এখনও টিকা দান কর্মসূচি শুরু করতে পারেনি। সেখানে আমাদের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশ পেরেছে। তিনি বলেন, সীমিত অথনৈতিক সম্পদ নিয়েও আমরা যে মানুষের কল্যাণে কাজ করি সেটাই আজকে প্রমাণিত হলো। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ও ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনাভাইরাসের টিকা সংগ্রহ করেছে বাংলাদেশ। সেরাম, বাংলাদেশ সরকার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিডশিল্ড নামে তিন কোটি ৪০ লাখ ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। এরইমধ্যে ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ টিকা এবং কেনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। পরবর্তী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে বাংলাদেশে। অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া কেউ করোনা টিকা পাবেন না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
6
রাজশাহীতে হাসপাতালের সামনে এক শ্রমিকের লাশ রেখে পালিয়ে গেছেন তার সহকর্মীরা। মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে নগরীর পদ্মা আবাসিক এলাকার বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে। নিহত শ্রমিকের নাম সাদেক আলী (৫৫)। তিনি মতিহার থানার চরসাতবাড়ীয়া এলাকার বাসিন্দা। মহানগর পুলিশের চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে শ্রমিক সাদেক আলী অজ্ঞান হয়ে বালুবাহী ট্রাক থেকে পড়ে যান। এসময় তার সহকর্মীরা তাকে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আতিক রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ওই সময় শ্রমিকরা সাদেক আলীকে হাসপাতালের বাইরে ফেলে রেখে চলে যান। ওসি আরো জানান, হাসপাতালে আসার আগেই সাদেক আলী মারা যান। বিষয়টি দুর্ঘটনাজনিত পুলিশ কেস হওয়ায় ডা. আতিক তাকে সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু শ্রমিকরা ভয়ে লাশ ফেলে চলে যান। পরে নিহতের পরিচয় নিশ্চিত হয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
6
রংপুরের পীরগাছা উপজেলার গুয়াবাড়ি গ্রামের মালেকা বেগম (২৫) স্বামী মোঃ আনোয়ারুল ইসলাস, বিয়ে হয়েছে পীরগাছা উপজেলার নাওডোরা গ্রামে, মালেকার পিতারা নাম মোঃ আব্দুল মান্নান মিয়া। মালেকা সন্তান প্রসাব করার জন্য ৮ জুলাই রাত দুইটার দিকে ভর্তি হন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদিকে রবিবার সকালে রোগীর নরমাল ডেলিভ্যারি হবে না বলে রোগীর ছাড়পত্র হাতে দিয়ে রংপুরে ক্লিনিকে চিকিৎসার মাধ্যমে বাচ্চা সিজার করার পরামর্শ দেন কর্তবরত চিকিৎসক। এদিকে মালেকার পিতার হাতে মেয়েকে ক্লিনিকে ভর্তি করার মতো টাকা না থাকায় তিনি সিদ্ধান্ত নেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাবেন। সেই হিসাবে ৫০০ টাকা দিয়ে এন্তা মিয়ার একটি ভ্যান ঠিক করেন, ভ্যানে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বারেন্দার কাছাকাছি পৌছাতেই ২য় সন্তান প্রসাব করেন মালেকা। জন্মসমুখে মেয়ের সন্তান হওয়ার কারনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর ভর্তি না করেই বাড়িতে ফিরিয়ে আনেন মালেকাকে। এদিকে মালেকার পিতা আব্দুল মান্নান নয়া দিগন্তকে বলেন, হাসপাতাল হলো গরীব অসহায় মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার স্থান, সেখানেই আমরা চিকিৎসা না পেলেই চিকিৎসা কে পাবে? তিনি অসহায় মানুষদের চিকিৎসার সেবা নিচিৎত করার দাবি জানান। মালেকার ভাই মোঃ জাহিদুল ইসলাম বলেন, ৮ জুলাই রাত দুইটার দিকে আমার বোন ডেলিভারী সংক্রান্ত ব্যাপারে অসুস্থ্য হয়ে পড়লে আমরা বোকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করাই , রাতেই বোনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরদিন সকালেই পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স্র থেকে আমাদের হাতে রোগীর ছাড়পত্র দিয়ে বলা হয় আপনার বোনকে সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভেরি করতে হবে, আপনারা রংপুরের ধাপের ক্লিনিকে নিয়ে যান এবং সিজারের মাধ্যমে বাচ্চা বের করেন। আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ৫ শিশু উদ্ধারব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে পাঁচ শিশুকে উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার ভোরে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের উরমুস আলীর ছেলে জিহাদ (৮), ফজর আলীর ছেলে জুম্মান (৮) ও আরমান (১০), ইউসুফ আলীর ছেলে রমজান (৯) এবং চট্টগ্রাম মহানগরের সগরীকা এলাকার জসিম মিয়ার ছেলে শাকিব (৮)। পুলিশ জানায় অরুয়াইল গ্রামের চার শিশু এবং চট্টগ্রাম থেকে ট্রেনে করে আসা শিশু শাকিব ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে এদিক-ওদিক ঘোরাফেরা করছিল। পরে লোকজন তাদেরকে টহলরত পুলিশ সদস্যদের হাতে তুলে দেয়। উদ্ধার করা শিশুরা তাদের পিতার নাম ও ঠিকানা বলতে পারলেও তারা কেন, কীভাবে এখানে এসেছে তা বলতে পারেনি। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নবীর হোসেন বলেন, একজনের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। বাকিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা এলেই তাদের জিম্মায় শিশুদের তুলে দেয়া হবে।
6
গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসাম জানিয়েছে, ইসরাইল এবারের যুদ্ধে যত ক্ষতির শিকার হয়েছে, ইতোপূর্বে আর কখনো তা হয়নি। ১৯৪৮ সালের যুদ্ধের পর কোনো দেশই এই ক্ষতির এক দশমাংশও করতে পারেনি। আর গাজা উপত্যকায় হামলার জবাব দিতে কোনো রেড লাইন নেই বলেও সংগঠনটি জানিয়েছে। বৃহস্পতিবার আল-আকসা টিভিতে সম্প্রসারিত এক বক্তৃতায় গ্রুপটির মুখপাত্র আবু ওবায়দা বলেন, আগ্রাসনের জবাব দেয়ার কোনো রেড লাইন নেই। তিনি বলেন, আমাদের অস্ত্র, আমাদের শক্তি সঞ্চয় আমাদের ভূমি রক্ষার জন্য, আমাদের জনগণকে রক্ষার জন্য আমাদের পবিত্র স্থান উদ্ধারের জন্য। তিনি গাজা সিটি কমান্ডার বাসেম ইসাসহ ইসরাইলি বিমান হামলায় নিহত গ্রুপের সব নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞঅপন করে তাদেরকে বীর হিসেবে অভিহিত করেন। আবু উবায়দা বলেন, ইসরাইলের সাথে চলমান যুদ্ধ অনন্য। কারণ, ইসরাইলি আগ্রাসন প্রতিরোধে এটা ঐক্যবদ্ধ অবস্থান। তিনি বলেন, ইসরাইলি দুর্গে আঘাত হানার জন্য আরো চমকপ্রদ অস্ত্র রয়েছে। আর কাসামের আক্রমণে শত্রুর দুর্বলতা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, সামরিক সক্ষমতার দিক থেকে পার্থক্য থাকলেও আমরা বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পেরেছি। নাকবার পর থেকে কোনো দেশ এত ক্ষতির এক দশমাংশও করতে পারেনি। উল্লেখ্য, ১৯৪৮ সালে জায়নবাদী হাতে ফিলিস্তিনিদের বিতাড়নের সাথে সম্পর্কিত নাকবার মাধ্যমেই ইসরাইল রাষ্ট্র সৃষ্টি হয়। তিনি বলেন, পানি পান করার চেয়ে তেল আবিব, জেরুসালেম, ডিমোনা, অ্যাশকেলন, অ্যাশদদ, বীরশেবায় বোমা হামলার সিদ্ধান্ত নেয়া অনেক সহজ। সূত্র : ইয়েনি সাফাক
3
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'হতাশায় না থেকে এই নির্বাচনে আসুন। আন্দোলন করে বা নির্বাচনকরে আপনাদের নেত্রীকে মুক্ত করুন। আমাদের কোনো আপত্তি নেই। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছি, আওয়ামী লীগ চিরকালই জনগণের ভালোবাসায় বন্দী আছে, চিরদিনই বন্দী থাকবে।' ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ মন্তব্য করেন। ৯, ১০ ও ১১ অক্টোবর রাজশাহী, নাটোর ও খুলনায় কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ কীভাবে সফল করা যায় এবং সমাবেশ ঘিরে নিজেদের প্রস্তুতির জন্য আজ বৈঠকে বসে ১৪ দল। এ ছাড়া বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াত আবারও যদি কোনো ধরনের নাশকতা কিংবা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে, সেটি জোটবদ্ধভাবে কীভাবে মোকাবিলা করা হবে-সেসব বিষয়ও বৈঠকে আলোচনায় আসে। কেন্দ্রীয় ১৪ দলের নেতারা মনে করছেন, একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র ঠেকানোর জন্য তাঁরা নিজেরা প্রস্তুত এবং নেতা-কর্মীদের মধ্যে এই বার্তা দেওয়ার জন্য বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ করবে ১৪ দল। গতকাল শুক্রবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আমি একটি কথা খুব সিরিয়াসলি বলছি, খালেদা জিয়াকে মুক্তি দিন। তাঁকে মুক্তি না দিলে আপনারাও মুক্ত থাকতে পারবেন না। তাঁকে মুক্তি না দিলে যে সংকট তৈরি হবে, তা আপনারা মোকাবিলা করতে পারবেন না।' মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ নাকি দেউলিয়া হয়ে গেছে? দেউলিয়া কখন হয়? যখন কর্মী থাকে না, সংগঠন থাকে না, তখন দেউলিয়া হয়। আর বিএনপির অবস্থা কী? নেতাই এখন নেই, এখন নেতা ভাড়া করতে হচ্ছে। তিনি বলেন, বিএনপি যখন দেউলিয়ার কথা বলে, এটি তামাশা ছাড়া কিছুই না। বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে এবং হুমকি-ধমকি না দেওয়ারও আহ্বান জানান তিনি। মন্ত্রী নাসিম বলেন, 'আওয়ামী লীগ কোথায় বন্দী আছে? আওয়ামী লীগ একমাত্র জনগণের ভালোবাসার মধ্যে বন্দী আছে। এই ভালোবাসাকে আমরা ছোট করতে চাই না। কোনো দিন চিন্তাও করি না। তাঁরা একটি হতাশা থেকে এসব কথা বলেন। আপনার (মির্জা ফখরুল) নেত্রী আইন অনুযায়ী গ্রেপ্তার হয়েছেন, তাই আইনের পথ দেখেন। তাঁর ব্যারিস্টার সহকর্মীরা কী করছেন? এত দিনেও মুক্ত করতে পারলেন না?' এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে ইঙ্গিত করে নাসিম বলেন, 'বিএনপির একজন ব্যারিস্টার নেতা আছেন। তিনি প্রতিনিয়ত দিন ঘোষণা করেন, মাস ঘোষণা করেন। একজন উকিল যখন মক্কেল ধরেন, তখন সব সময় বলে যান-তুমি বেঁচে যাবে। ওই ব্যারিস্টার নেতাও এখন এই কথা বলছেন। বিএনপিকে অক্সিজেন দিয়ে যাচ্ছেন। এই ধরনের ব্যারিস্টার ধরে লাভ হবে না।' ১৪ দলীয় জোটের মুখপাত্র নাসিম প্রশ্ন করেন, 'বিএনপি প্রতিনিয়ত আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। কিসের আন্দোলন? কার বিরুদ্ধে আন্দোলন হবে? কার জন্য আন্দোলন হবে? আমরা এখনো বলছি, আপনারা নির্বাচনে আসুন, প্রস্তুতি নিন।' তিনি বলেন, 'নির্বাচনের জন্য প্রস্তুত হোন। পানি ঘোলা করার চেষ্টা করবেন না। দয়া করে এটা করবেন না। এটা করে লাভও হবে না। কোনোভাবেই কেউ নির্বাচন ঠেকাতে পারবে না।' জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, 'দেশবাসী এখন দিন গুনছে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ তার ইচ্ছা অনুযায়ী মতামত ব্যক্ত করতে পারবে। প্রায় সব দলই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু বিএনপি-জামায়াত জোট নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে নানা রকম হুমকি-ধমকি দিচ্ছে। দেশ যখন নির্বাচনে প্রস্তুত হয়ে গেছে, যখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। তখন কী কারণে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে, আমরা বুঝতে পারি না।' সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণআজাদী লীগের এস কে শিকদার, বাসদের রেজাউর রশিদ খান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
9
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ড্রেন থেকে এক নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন ঢাকা ট্রিবিউনকে জানান, রবিবার (৩০ জানুয়ারি) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ড্রেন থেকে গলাকাটা অবস্থায় আনুমানিক ১২ ঘণ্টা বয়সী এক নবজাতক কন্যার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালেই শিশুটির জন্ম হয়েছে। এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন, "শনিবার রাতে এক যুবতী হাসপাতালে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। ভোরের দিকে ওই যুবতী টয়লেটে যান। সেখানে দীর্ঘক্ষণ কাটানোর তিনি বের হন। তবে, এরপর ওই যুবতীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া শিশুটি ওই যুবতীরই।"
6
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট এর শীর্ষ নেতা খালেকুজ্জামান সোমবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে ৪২ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে বিবেচনায় নিয়ে ইসির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পত্র-পত্রিকায় যেসব খবর প্রকাশিত হয়েছে তার ফলে দেশবাসী ইসির কার্যক্রম সম্পর্কে সম্যক অবহিত হয়েছেন। জনমনে উত্থাপিত প্রশ্ন এবং পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে কোন ব্যবস্থা না নেয়ায় বিশিষ্ট নাগরিকবৃন্দ উদ্বিগ্ন হয়ে রাষ্ট্রপতি বরাবরে চিঠি লিখতে বাধ্য হয়েছেন। আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে ইসির বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে গত ১৪ ডিসেম্বর চিঠি দেন ৪২ বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে সরাসরি কথা বলার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে অনুরোধও জানিয়েছেন তাঁরা। রাষ্ট্রপতির কাছে দেয়া আবেদনে নির্বাচন কমিশনের 'গুরুতর অসদাচরণ ও আর্থিক দুর্নীতি'র কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে-নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসেবে ২ কোটি টাকার বেশি গ্রহণ, কর্মচারী নিয়োগের নামে ৪ কোটি ৮ লাখ টাকার দুর্নীতি, নিয়মবহির্ভূতভাবে তিনটি গাড়ি ব্যবহার এবং ইভিএম কেনায় অনিয়ম। এ ছাড়াও অসদচারণের মধ্যে রয়েছে একাদশ জাতীয় সংসদ, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, খুলনা, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম। চিঠিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্তপূর্বক ববস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তাঁরা। এই বিষয়ে জনমত তোয়াক্কা না করে নাগরিকদের উদ্বেগ বিবেচনায় না নিয়ে সরকারের বিভিন্ন মহল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে আক্রমণাত্মক বক্তব্য প্রদান ও বিষদগার করা হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়ে খালেকুজ্জামান বলেন, কোন অভিযোগ এলে তা বিবেচনা করার ন্যূনতম সৌজন্যবোধও সরকারিমহল হারিয়ে ফেলেছেন। তিনি অবিলম্বে নাগরিকদের উদ্বেগ ও জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বর্তমান ইসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টির স্বার্থে নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দীর্ঘদিনের গণদাবি পূরণের আহ্বান জানান। একই সাথে এই দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ব্যক্তি গোষ্ঠীর প্রতি আহ্বান জানান।
6
ঘটনার সঙ্গে মিল রেখে জায়গার বর্ণনাও অস্পষ্ট ধারণাকে পরিষ্কার রূপ দেয়। পুলিৎজার পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক ঝুম্পা লাহিড়ি বলেছেন, 'পা নাড়ানো জরুরি নয়, বই পড়লেই ভ্রমণ হয়ে যায়।' খুব একটা ভুল বলেননি তিনি। 'ক্লিওপেট্রা' বইটি পড়লে মিসর নামের দেশটিতে যে মানস ভ্রমণ হয়ে যায়, সে বিষয়ে সন্দেহ নেই।পাতার পর পাতা উল্টে যেমন মানস ভ্রমণ করা যায়, ঠিক তেমনি বই সঙ্গে নিয়েও বেড়াতে যাওয়া যায়। কিন্তু মুশকিল হলো আপনার ট্র্যাভেল ব্যাগে বই থাকলে সেটার ভার আপনাকেই বহন করতে হবে। কোনটা রেখে কোনটা নেবেন, সেটা ঠিক করাও বিড়ম্বনা বটে। অনেক সময় দেখা যায়, কিছুক্ষণ পড়ার পর মনে হয়, এ বইটার চেয়ে ওই বইটা ভালো। মুশকিল হলো, দীর্ঘ বাস যাত্রায় এ কথা মনে করাও পাপ। না পারবেন নতুন বই কিনতে, না পারবেন চুপচাপ বসে থাকতে। এমন কিছু সমস্যা এড়াতে বই পড়ার ডিভাইস কিনতে পারেন। হাতে একটি ই-বুক রিডার থাকলে যেকোনো ধরনের বই পড়তে পারবেন।ট্যাবলেট পিসির সঙ্গে ই-বুক রিডারের আকৃতিগত মিল থাকলেও একে ট্যাব বলা যাবে না। দুটো ডিভাইসের মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে। ই-বুকে থাকে ইলেকট্রনিক ইঙ্ক ডিসপ্লে। পেপার বা বইয়ের পাতার সঙ্গে মিল রাখতেই এ ব্যবস্থা।ইতিহাসমাত্র ১০ মিনিটেই হাজার শব্দের গল্প পড়ে ফেলার জন্য ডিভাইস তৈরির ভাবনা নতুন নয়। আজ থেকে প্রায় ৯০ বছর আগে বব ব্রাউন তাঁর 'দা রিডিস' বইয়ে এমন যন্ত্রের কথা উল্লেখ করেছিলেন। বাস্তবে বই পড়ার যন্ত্র বাজারে আনতে বহু বছর সময় লেগে যায়। ১৯৯৮ সালে রকেট ই-বুক কোম্পানি প্রথম ই-বুক রিডার বাজারে আনে। জাপানি কোম্পানি সনির তৈরি ই-বুক রিডার বাজারে আসে ২০০৪ সালে।তবে বাজারের চিত্র পাল্টে দেয় আমাজন কিন্ডল। এটি বাজারে আসার সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যেই স্টক ফুরিয়ে যায়।এরপর থেকে ই-বুক রিডার হিসেবে আমাজনের কিন্ডল পেয়েছে বিশেষ পরিচিতি।কয়েক বছর ধরেই কিন্ডল পেপার হোয়াইট ব্যবহার করছেন আশরাফুল ইসলাম তুসিন। তিনি জানালেন, চোখে আলো না পড়াই ই-বুক রিডারের সবচেয়ে বড় সুবিধা। শুধু বই পড়লে একটানা ২১-৩০ দিন পর্যন্ত চার্জ থাকে। ব্লুটুথ স্পিকার দিয়ে অডিও বুক শুনলে অবশ্য চার্জ দ্রুত ফুরাবে।সুবিধাআস্ত একটি লাইব্রেরি হাতে নিয়ে ঘোরা যায়। সে লাইব্রেরিতে আপনার পছন্দের বইগুলো যে খুঁজে পাবেন, সেটা বলা যায়। যাঁরা এমনিতে বই পড়তে পছন্দ করেন কিংবা গবেষণা বা লেখালেখি করেন, তাঁদের জন্য হাতের কাছে প্রয়োজনীয় বই থাকা যে কত গুরুত্বপূর্ণ, সেটা বলে বোঝানো যাবে না।রাতের বেলা লাইট না জ্বালিয়েই পুরো বই পড়ে শেষ করা যায়।অবসর সময়ে যেখানে ইচ্ছা, সেখানে বই পড়া সম্ভব।উপহার হিসেবে দেওয়া যায়। শিশুদের হাতে ই-বুক তুলে দিলে তারা বই পড়ায় আগ্রহী হবে।অসুবিধাবই হাতে ধরে পড়ার মধ্যে যে আনন্দ, তা ই-বুক রিডারে খুঁজলে হতাশ হবেন। স্ক্রিনে পাতা ওলটানো যায়। তবে তা হাতে ধরে বই পড়ার অনুভূতি দেবে না।ইংরেজি ভাষার বই পাবেন বেশি। অন্যান্য ভাষার সব বই যে খুঁজে পাবেন, সেটা বলা যায় না।ই-বুক তৈরি করার প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যেসব বইকে প্রাধান্য দেবে, সেগুলোই পাওয়া যাবে লাইব্রেরিতে।বইয়ের স্থায়িত্ব অনেক বেশি। ই-বুক যত ভালো কোম্পানিরই হোক না কেন তা সর্বোচ্চ ৬ বছর ভালো থাকবে।দীর্ঘ সময় ধরে ই-বুক ব্যবহারে স্বাস্থ্যসমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। যেভাবে বই পড়া যাবেকিন্ডল কেনার পর আমাজন কিন্ডল অ্যাপটি ডাউনলোড করতে হবে। এ ছাড়া আরও ৯টি সাইট থেকে ফ্রিতে বই ডাউনলোড করা যাবে। ক্লাসিকসের জন্য প্রজেক্ট গুটেনবার্গ, লেখকদের স্বপ্রকাশিত বই পাবেন স্ম্যাশওয়ার্ডে, সর্বোচ্চ পঠিত বইয়ের তালিকা পেতে ঢুঁ মারতে হবে কিন্ডল স্টোরে। তবে কিন্ডল ডিভাইস ও কিন্ডল অ্যাপের রেজিস্ট্রি না করলে এতে ঢোকা যাবে না। ইন্টারনেট আর্কাইভে আছে কোটি কোটি বই। ওপেন লাইব্রেরি, মেনিবুকস, গুডরিডস, বুকরিক্স ও ডিজিলাইব্রেরিসের ওয়েবসাইটে গিয়েও ফ্রিতে বই ডাউনলোড করা যাবে।ই-বুক রিডারের দরদামসারা বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয় আমাজনের কিন্ডল ই-বুক রিডার। এর বাইরে কানাডিয়ান কোম্পানি কোবো, সুইস কোম্পানি পকেটবুক, সনি রিডারের ই-বুক পাওয়া যায়। কত বই রাখা যাবে তা নির্ভর করে স্টোরেজের ওপর। আর স্টোরেজের ওপর নির্ভর করে দাম।২০০৭ সালে ই-কমার্স জায়ান্ট আমাজনের তৈরি কিন্ডল বাজারে আসে। তখন এতে মাত্র ১ হাজার ৪০০ বই রাখা যেত। সর্বশেষ ১১তম সংস্করণে রাখা যায় ৯ হাজার থেকে সাড়ে ১৩ হাজার বই। এটি কিনতে খরচ হবে ১৩৯ ডলার। কিনতে পারেন বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক থেকে।
4
নির্বাচনে আসন নিয়েই যে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে বি চৌধুরীর বিকল্পধারার বিরোধ ছিলো সেটা জোট করার আগেই জানা গিয়েছিল। বিএনপির কাছে বাপ-বেটার দল ১৫০টি আসন দাবি করেছিল জোটের শরিকদের জন্য। কিন্তু বিএনপি তাদের সেই অযোক্তিক দাবি মেনে নেয়নি। অবশেষে তারা আওয়ামী লীগের নৌকায় ভিড়ে। কিন্তু সেখানেও তারা সুবিধা করতে পারে নাই। মাত্র তিনটি আসন নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। অনেক দর-কষাকষির পর আওয়ামী লীগ তাদেরকে মাত্র তিনটি আসন দেয়। গতকাল শুক্রবার বিকল্পধারার মহাসচিবের হাতে তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তাদের জন্য ছেড়ে দেয়া আসনগুলো হলো- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) এম এ মান্নানকে লক্ষ্মীপুর-৪, মাহী বি চৌধুরীকে মুন্সীগঞ্জ-১ এবং সদ্য যোগ দেয়া এমএম শাহীনকে মৌলভীবাজার-২ আসনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। বিএনপি ছেড়ে বিকল্পধারায় আসা সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী একটি আসন দাবি করলেও তিনি আসন পাচ্ছেন না এটা নিশ্চিত। নির্বাচনে অংশগ্রহণ করতে বিকল্পধারার ৫১ জন প্রার্থী সারা দেশে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বিকল্পধারা আওয়ামী লীগের কাছে ২৫টি আসন দাবি করেছিল বলে জানা গেছে।
9
দাউ দাউ করে ২০ তলায় জ্বলছে আগুন। এক ব্যক্তিকে দেখা যাচ্ছে প্রাণপণে বাঁচার চেষ্টা করছেন। রেলিং ধরে ঝুলতে দেখা যাচ্ছিল তাকে। বেশ কিছুক্ষণ ঝুলে থাকার পর হঠাৎই হাত ফস্কে গেল ওই ব্যক্তির। ২০ তলা থেকে আছড়ে পড়লেন মাটিতে। শুক্রবার দুপুরে এমনই ভয়াবহ দৃশ্যের অবতারণা হয় ভারতের মুম্বাইয়ে। দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলে দুপুরে আগুন লাগে। ৬৪ তলার সেই বহুতলের ২০ তলায় আগুন লাগার পর সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ২৫ তলা পর্যন্ত। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছিলেন। তাকে উদ্ধার করে কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম অরুণ তিওয়ারি (৩০)। বহুতল ভবনটিতে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে কী থেকে আগুন লাগল তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ২০ তলার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্য তলায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কমেছে। এটি 'লেভেল ৪' পর্যায়ের অগ্নিকাণ্ড বলেই জানিয়েছে দমকল। বহুতলের নির্মাতা কৈলাস আগরওয়াল জানিয়েছেন, কয়েক দিন আগে বহুতলে অগ্নিনির্বাপনের কাজ হয়েছিল। সূত্র : আনন্দবাজার পত্রিকা
3
জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেছেন, আমরা চেষ্টা করছি ভোট শেষ হওয়ার ৩০ (সাড়ে ৪টা) মিনিটের মধ্যেই ফলাফল কেন্দ্র থেকে প্রকাশ করা হবে। কেন্দ্র থেকে প্রথমে ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে যদি ফলাফল প্রকাশ করতে দেরি হয়, তাহলে আমাদের করার কিছু নেই। এটা ইভিএমের দোষ না। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য ২৮ হাজার ৮৭৮টি ইভিএম সেট প্রস্তুত করে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ইতোমধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে। ইভিএমের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য ভোট হবে বলে আমরা আশাবাদী। একজনের ভোট দিতে ৪০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ১ মিনিট লাগার কথা, সেকারণে নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচনে ভোট গ্রহণে থাকছে ২৮ হাজার ৮৭৮ ইভিএম সাইদুল ইসলাম বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি শেষ। আমরা একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। ইতোমধ্যে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে ১৪ হাজার ৪৩৬টি ভোটকক্ষ পরিচালনার জন্য আমরা প্রশিক্ষণ শেষ করেছি। পরীক্ষামূলক বা মক ভোটিংয়ের জন্য ইতোমধ্যে ৩৫ হাজার ইভিএম ব্যবহার করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪৫ হাজার ৭৭০ জন প্রিজাইডিং পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য থাকবে। এ ছাড়া প্রত্যেক কেন্দ্রে দুজন করে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর মোট ৫ হাজার ১৫ জন সদস্য মোতায়েন থাকবে। তারা টেকনিক্যাল কাজ দেখবেন। তারা আইনশৃঙ্খলার কোনো কাজে অংশ নেবেন না। সেনা ছাউনি থেকে তারা সরাসরি ভোট কেন্দ্রে যাবেন। আবার সেখান থেকে তারা সরাসরি সেনা ছাউনিতে ফিরে যাবেন। এনআইডি মহাপরিচালক বলেন, শুক্রবার রাত ১১টা পর্যন্ত ১০৫ নম্বরে এসএমএস করে যেকোনো ভোটার জানতে পারবেন তিনি কোন কেন্দ্রের ভোটার। নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসার কোনো ভোট দিতে পারবেন না। তারা ভোট পরিচালনা করবেন। তবে বিভিন্ন কারণে কারও ফিঙ্গারপ্রিন্ট না মিললে তারা ১ শতাংশ পর্যন্ত ভোট দিতে সহায়তা করতে পারবেন। এর চেয়ে বেশি প্রয়োজন হলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে। তিনি বলেন, কেউ অবৈধভাবে ভোট বা ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে তাকে শনাক্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
6
এন-৯৫ মাস্ক সবার জন্য না। এটা সাধারণ কারো পড়ারও প্রয়োজন নেই। এই মাস্ক শুধু চিকিৎসক নার্স রোগীর সেবায় নিয়োজিত যারা থাকবেন তাদের জন্য। আরেকটি কথা সবসময় মাস্ক পড়ে থাকার প্রয়োজন নেই। গন জমায়েত বা হাট বাজারে গেলে সেটি পড়বেন। এছাড়া পড়ার দরকার নেই।কারণ এটি সব সময় পড়লে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা হতে পারে। ফুসফুসের সমস্যা হতে পারে। বৃহস্পতিবার (১৪ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরো বলেন, করোনার সংক্রমণ বেড়ে গেল তা নিয়ন্ত্রণে রাখতে পারবো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ টা একটু বেড়ে গেছে। আমরা এটা নিয়ন্ত্রণে রাখতে পারব। এরই মধ্যে আমাদের স্বাস্থ্য বিভাগ সেটা যথেষ্ট করতেও সক্ষম হয়েছে।
4
পাকিস্তানের ঘরোয়া লিগ কায়েদ-ই-আজম ট্রফির ফাইনাল ২৫ ডিসেম্বর। এর আগে ফাইনালে ওঠা দুই দল নর্দার্ন পাকিস্তান ও খাইবার পাখতুনের ক্রিকেটাররা যে পাঁচ তারকা হোটেলে ছিলেন সেখান থেকে তাঁদের বের করে দেওয়া হয়েছে। কারণ, দুই দলের জন্য হোটেল বুকিং করা ছিল ২২ ডিসেম্বর পর্যন্ত।দুই দলের খেলোয়াড়দের যে ফাইনাল খেলার জন্য সেই হোটেলেই থাকতে হবে, এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বোর্ড। পাকিস্তান বোর্ডের দায়িত্বহীনতার কারণে বুকিং টাইম শেষ হওয়ার পর দুই দলকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে।হোটেল কর্তৃপক্ষ পাকিস্তান বোর্ডকে জানিয়েছিল, হোটেলে বড় একটি গ্রুপ আসায় ২২ ডিসেম্বরের পরের বুকিং নিশ্চিত করা যাচ্ছে না। আগের বুকিং বাতিল হলেই ২২ তারিখের পর দুই দলের ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য রুম বরাদ্দ রাখা যাবে।কিন্তু পরে আর এ বিষয়ে পিসিবি ও হোটেল ম্যানেজমেন্টের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। পিসিবি নিজেদের মতো করে ভেবে নিয়েছিল তাদের বুকিং নিশ্চিত হয়ে গেছে। আর এদিকে হোটেল ম্যানেজমেন্ট ভেবেছে, ২২ তারিখের পর আর থাকবে না ক্রিকেটার-অফিশিয়ালরা। এর মধ্যে আগেই বুকিং দেওয়া বড় গ্রুপটি নির্ধারিত সময়ে চলে আসে। তখন বাধ্য হয়ে গত রাতে হোটেল কর্তৃপক্ষ ক্রিকেটারদের হোটেল থেকে বের করে দেয়।পরে অবশ্য পিসিবি দ্রুত পদক্ষেপ নিয়ে আরেকটি হোটেলে দুই দলের থাকার ব্যবস্থা করে। কিন্তু এই ঘটনায় দুই দলের জৈব সুরক্ষাবলয় ভেঙে গেছে।
12
বিশ্বের সবচেয়ে ধনী নারী লিলিয়ান বেতনক্যুঁ মারা গেছেন। ৯৪ বছর বয়সী এই নারী ছিলেনফরাসিপ্রসাধননির্মাতা প্রতিষ্ঠান লরিয়ালের উত্তরাধিকারী।বিবিসির খবরে বলা হয়েছে,বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে নিজ বাড়িতে তিনি মারা গেছেন বলেলিলিয়ানের পরিবারের তরফে জানানো হয়।বিখ্যাত সাময়িকী ফোর্বস ও ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, লিলিয়ান বিশ্বের সবচেয়ে ধনাঢ্য নারী। চলতি বছরফোর্বস সাময়িকীর সেরা ধনীদের তালিকায় তিনিপেয়েছিলেন১৪তম স্থান।তার সম্পদের পরিমাণ প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলার।লিলিয়ান বিশ্বখ্যাত লরিয়াল কোম্পানির প্রতিষ্ঠাতা ইউজিন শ্যুলারের মেয়ে।বর্তমানে প্রতিষ্ঠানটির ৩৩ শতাংশের মালিকানা বেতনক্যুঁ পরিবারের হাতে। প্রতিষ্ঠানটিরব্র্যান্ডের মধ্যে রয়েছে লঁকোম, গার্নিয়ার ও লাঁ হোস-পুসে।লিলিয়ানের মৃত্যুতে লরিয়াল কোম্পানির প্রেসিডেন্ট জ্যঁ পল আগোঁ এক বিবৃতিতে বলেন, 'লিলিয়ান সব সময় লরিয়াল ও এর কর্মীদের খোঁজখবর রাখতেন। আমরা সবাই তার গুণমুগ্ধ ছিলাম।'১৯২২ সালে জন্মগ্রহণ করেনলিলিয়ান। ১৫ বছর বয়সে একজন শিক্ষানবিশ হিসেবে বাবার প্রতিষ্ঠানে যোগ দেন। ১৯৫৭ সালে তিনি মালিকানার উত্তরাধিকারী হন। ২০১২ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির বোর্ডসভায় প্রতিনিধিত্ব করেন তিনি। ৮৯ বছর বয়সে অবসর নিয়েছিলেন লিলিয়ান।
3
চেক বা প্রিন্টের চল তো আছেই। ছেলেদের ফ্যাশনে একরঙা শার্টের জনপ্রিয়তাও চিরন্তন। তবে একরঙা মানেই কিন্তু একঘেয়ে নয়। রং, নকশা, কাট সবকিছুতেই আছে বৈচিত্র্য। যাঁরা সব সময় টি-শার্ট পরতে পছন্দ করেন না, তাঁরা এ সময় বেছে নিতে পারেন একরঙা ক্যাজুয়াল শার্ট। ফ্যাশন হাউস ব্যাঙ-এর স্বত্বাধিকারী ও ডিজাইনার সায়েম হাসান বলেন, 'একরঙা শার্টের আবেদন সব সময়ের। আজকাল এমন শার্টের মধ্যে উজ্জ্বল রংগুলোই বেশি পছন্দ করছেন তরুণেরা। এই শার্টের সঙ্গে কালার কনট্রাস্ট করে প্যান্ট পরলে বেশ স্টাইলিশ দেখাবে।' ক্যাজুয়াল এক রঙের শার্টের মধ্যে সুতির চলই বেশি। তবে সুতির একরঙা শার্ট পরলে অনেক সময় কিছুক্ষণ চলাফেরা করলে শার্টে ভাঁজ পড়ে যায়। তাই বেছে নিতে পারেন সুতি ও অন্য সুতার মিশ্রণে তৈরি শার্ট। এতে ভাঁজ পড়লেও কম নজরে আসবে। ফ্যাশন হাউস ইজির পরিচালক ও ডিজাইনার তৌহিদ চৌধুরী জানান, এক রঙের শার্টের ভেতরে অনেক সময় রঙিন কাপড়ের ছোট ছোট নকশা থাকে। রাতের পার্টিতে এমন শার্ট পরতে পারেন। একরঙা শার্ট হলে কলারের নিচের দিকে ও হাতার গুটিয়ে রাখা অংশে অন্য রং থাকতে পারে। শার্ট যদি উজ্জ্বল রঙের হয় তাহলে কলার ও হাতার অংশে একটু গাঢ় রং মানাবে; জিনস, চেক বা প্রিন্টের চলও দেখা যাচ্ছে। ফ্যাশন হাউস জেন্টল পার্ক ডিজাইনার দলের মতে, 'শার্টের ফিটিংয়ে আজকাল স্লিম ফিট ও চাপা ফিট বেশি জনপ্রিয়। ঢিলেঢালা শার্টের চল তেমন নেই।' তবে এর ফলে বিপাকে পড়েছেন যাঁদের গড়ন একটু ভারী। পেটে মেদ থাকলে চাপা শার্ট পরলে ভালো দেখাবে না। তাই একটু ঘুরেফিরে নিজের সঙ্গে মানানসই এমন শার্ট কিনে নিন। কেনার আগে অবশ্যই পরে দেখুন। গাঢ় রংও বেছে নিতে পারেন। শার্ট ইন করে পরলে বেল্টটা একটু বাহারি ধাঁচের হতে পারে। নানা উজ্জ্বল রঙের চিকন বেল্ট পরতে পারেন। শার্টের সঙ্গে বেল্টের রঙের মিল না-ও থাকতে পারে। শার্টের বোতামেও বেশ ভিন্নতা দেখা যাচ্ছে। সাদা স্বচ্ছ বোতাম তেমন আর দেখা যায় না। শার্টের রং যেমনই হোক, গাঢ় রঙের বোতামই চলছে বেশ।একরঙা ক্যাজুয়াল শার্টের সঙ্গে নীল জিনসের প্যান্ট তো পরা যাবেই, খাকি প্যান্টও মানাবে। সাদা, হালকা নীল রঙের শার্টের সঙ্গে পরতে পারেন মেরুন, সবুজ রঙের প্যান্টও। পায়ে ফরমাল শু বা স্যান্ডেল কোনোটাই নয়, বরং বেছে নিন লোফার। এ ছাড়া স্ট্র্যাপওয়ালা স্যান্ডেল পরতে পারেন। শার্টের দরদামএক রঙের শার্টের দাম নির্ভর করছে এর মানের ওপর। বিভিন্ন ফ্যাশন হাউসে কিনতে চাইলে দাম পড়বে ৮০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। এ ছাড়া মার্কেটের সাধারণ দোকানগুলো থেকে কেনা যাবে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে।যেখানে পাবেনক্যাটস আই, একস্ট্যাসি, জেন্টল পার্ক, ব্যাঙ, ইজি, মেনজ ক্লাব, ইয়েলো, ওটু, ফ্রিল্যান্ড, স্মার্টেক্সসহ নানা ফ্যাশন হাউসে। এ ছাড়া পাবেন ঢাকার নিউমার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, গ্লোব, বঙ্গবাজার, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, প্লাজা এআর, সীমান্ত স্কয়ারসহ নানা স্থানে।
4
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর অসংখ্য সদস্য দেশ তুর্কি ড্রোনের প্রতি আগ্রহী। এছাড়া তারা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রতিও আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এসব দেশের নাম উল্লেখ করেননি। শনিবার মেভলুত চাভুসোগলু এমন বক্তব্য দেন বলে সংবাদ প্রকাশ করেছে ডেইলি সাবাহ। তুরস্কের আন্টালিয়া প্রদেশে অনুষ্ঠিত হওয়া বৈশ্বয়িক কৌশলগত প্রতিরক্ষা ও বিমান নির্মাণ শিল্প বিষয়ক সভায় বক্তব্য রাখতে গিয়ে মেভলুত চাভুসোগলু বলেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করেছেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। লাটভিয়ার রাজধানী রিগায় অনুষ্ঠিত ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সাথে হওয়া বৈঠকের মাধ্যমে তিনি এসব তথ্য সম্পর্কে অবগত হয়েছেন বলে জানিয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সাথে কূটনীতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তুরস্কের প্রতিরক্ষা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুতই একটি প্রতিরক্ষা শিল্প বিভাগ চালু করবে যাতে করে এ বিষয়টিকে আরো ভালোভাবে সমন্বয় করা যায়। মেভলুত চাভুসোগলু আরো বলেছেন, আপনি যদি (যুদ্ধের) মাঠে শক্তিশালী না হন তাহলে আলোচনার টেবিলেও আপনি শক্তিশালী হবেন না। যুদ্ধের মাঠে শক্তিশালী হওয়ার উপায় হচ্ছে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কার্যকর ও স্বাধীন প্রতিরক্ষা শিল্প। সূত্র : ডেইলি সাবাহ
3
রাষ্ট্রপতি আবদুল হামিদ কোন বিচারপ্রার্থী যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হয় তা নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও এ পেশার সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "বিচারপ্রার্থী মানুষ আপনাদের কাছে আসে তাদের সমস্যার সমাধানে ও ন্যায়বিচার পেতে সহায়তার জন্য। তাই তারা যাতে কোনভাবে কোন ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে,।" রাষ্ট্রপতির পক্ষে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান। এ সময় কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণ কাজেরও শুভ সূচনা করা হয়। রাষ্ট্রপ্রধান সংযুক্ত করেন: মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত সময়ে রায় প্রদানের উপায় বের করতে হবে। তিনি বলেন, দেশে শুধু আইনের শাসন নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা সবার লক্ষ্য হওয়া উচিত। রাষ্ট্রপতি হামিদ আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে মহান মুক্তিযুদ্ধের সুফল বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। বিচার কাজে সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে কিশোরগঞ্জে অত্যাধুনিক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হয়েছে। রাষ্ট্রপতি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। "আইনের শাসন প্রতিষ্ঠায় স্বাধীন বিচার ব্যবস্থার বিকল্প নেই। বিচারকের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণ ও এজলাস সংকট নিরসনের পাশাপাশি মামলা ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।" রাষ্ট্রপতি বিচারকের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণ, অবকাঠামোসহ বিচার বিভাগের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, দরিদ্র-অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের সরকারিভাবে আইনি সহায়তা দেয়ার লক্ষ্যে দেশের ৬৪টি জেলা সদরে এবং সুপ্রীম কোর্টে লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গরীব ও অসহায় লোকজন আইনী সহায়তা পাচ্ছে। রাষ্ট্রপতি বলেন, তথ্য-প্রযুক্তি এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুসঙ্গ। করোনা মহামারীকালে দেশের মানুষ যেন নূন্যতম বিচারিক সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে দেশের সকল আদালতে বিচার কার্যক্রম অব্যাহত রাখার সুবিধার্থে ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিতক্রমে মামলার বিচার কার্যক্রম পরিচালনার জন্য 'আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০' জারি করে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রপতি হামিদ বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা বোনকে, '৭৫-এর ১৫ আগস্টের সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল্লাহ, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন বক্তব্য রাখেন। বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস বিডি প্রতিদিন/আরাফাত
6
সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের ধাওয়া খেয়ে চারটি বাদামি রঙের প্লাস্টিকের বস্তায় ৭ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ফেলে মিয়ানমার সীমান্তে পালিয়ে গেছে একটি ট্রলার। শুক্রবার সন্ধ্যায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চত করে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ বলেন, গোপন খবরে জানা যায় মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি কোস্টগার্ডের একটি দল অভিযানে যায়। এ সময় মিয়ানমার সীমান্ত দিয়ে একটি ট্রলার আসতে দেখে সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে থামার জন্য সংকেত দেয়। এক পর্যায়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টাকালে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি ধাওয়া করে। পরে ইয়াবা পাচারকারীরা চারটি বাদামি রঙের প্লাস্টিকের বস্তা ট্রলার থেকে সমুদ্রে ফেলে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। বস্তাগুলো খুলে গণনা করে ৭ লাখ ৮০ হাজার পিছ ইয়াবা পাওয়া যায়। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
6
পটুয়াখালীর মির্জাগঞ্জে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে একই বিষয়ে একই দিনে দুইবার পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরু হওয়ার একঘণ্টা পর ভুল কোডের প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি নজরে আসে কেন্দ্র কর্তৃপক্ষের। পরে ওই প্রশ্ন ও খাতা প্রত্যাহার করে নির্ধারিত সেটকোডের প্রশ্নপত্রে নতুন খাতায় পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। সোমবার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের (বিষয় কোড-১৫৩) পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরীক্ষার্থী ও অভিভাবকেরা জানান, ওই কেন্দ্রে সকাল ১০টায় বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের পরীক্ষা শুরু হয়। এতে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিন কেন্দ্রে সেটকোড-৩ এর প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও ভুলে পরীক্ষার্থীদের সরবরাহ করা হয় সেটকোড-১ এর প্রশ্নপত্র। পরীক্ষা প্রায় শেষের দিকে কেন্দ্র কর্তৃপক্ষের কাছে এ ভুলটি ধরা পড়লে তারা তড়িঘড়ি করে পরীক্ষার্থীদের কাছ থেকে ভুল প্রশ্নপত্র এবং খাতা তুলে নিয়ে আবারও নির্ধারিত (সেটকোড-৩) কোডের প্রশ্নপত্র সরবরাহ করে সময় বাড়িয়ে পরীক্ষা নেন। একই বিষয়ে দুইবার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে পড়ে। এতে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে। পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থী বলেন, পরীক্ষার প্রায় শেষ দিকে খাতা জমা দেওয়ার মুহূর্তে আমাদের খাতা বাতিল করে নতুন করে প্রশ্নপত্র দিয়ে আবারও পরীক্ষা নিয়েছেন দায়িত্বরত শিক্ষকরা। অভিভাবকদের অভিযোগ, পরীক্ষা ১০টায় শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হওয়ার কথা। কিন্তু সাড়ে ১২টা বেজে গেলেও পরীক্ষার্থীরা হল থেকে বের হচ্ছিল না। পরে শুনলাম একই পরীক্ষা নাকি দুইবার নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কেন্দ্র সচিব আব্দুল জলিল বলেন, 'এদিন বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যাতা বিষয়ের পরীক্ষা সঠিক সময়ে সঠিক কোডেই শুরু হয়। তবে লিখিত (সৃজনশীল) পরীক্ষায় ভুলে সেটকোড-৩ এর পরিবর্তে সেটকোড-১ এর প্রশ্ন দেওয়া হয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই আবার ভুলপ্রশ্ন ও খাতা তুলে নিয়ে সঠিক প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়াও হয়েছে। এতে তেমন কোনো সমস্যা হয়নি।' মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস বলেন, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের ক্ষতির বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে। মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ২০২১ সালে এসএসসি পরীক্ষায় সর্বমোট ২ হাজার ২১২ জন, দাখিল পরীক্ষায় ৫১৮ জন এবং ভোকেশনাল থেকে ২২৪ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে কাঁঠালতলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৬২৯ জন এবং সুবিদখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৮৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
6
ধ্বংসাত্মক টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।লণ্ডভণ্ড হয়ে গেছে কেনটাকির বিভিন্ন এলাকা। অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত মৃত্যু সংখ্যা বেড়ে শতাধিক হয়ে গেছে বলেও জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে ৩৬৫ কিলোমিটার গতিতে কেনটাকিজুড়ে আঘাত হানে টর্নেডো। দেশটির আরও কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হানে। ক্ষয়ক্ষতি হয়েছে ইলিনয়, আরকানসাস ও টেনেসি অঙ্গরাজ্যেরও কয়েকটি এলাকা। এসব স্থানেও হতাহতের ঘটনা ঘটেছে। খবর রয়টার্স ও বিবিসির স্থানীয় সময় শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, কেনটাকি অঙ্গরাজ্যে টর্নেডো ২০০ মাইলেরও বেশি বিস্তৃত একটি গমনপথ ধরে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানান, শুক্রবার রাতে অন্তত চারটি টর্নেডো কেনটাকির বিভিন্ন অংশে তাণ্ডব চালায়, এতে একডজনেরও বেশি কাউন্টিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক টর্নেডোটি রাজ্যটির ভেতর দিয়ে ২২৭ মাইলেরও (৩৬৫ কিলোমিটার) বেশি পথ অতিক্রম করেছে। এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনটি কখনও দেখিনি আমি। ৫০ জনেরও বেশি কেনটাকিয়ানসকে আমরা হারিয়েছি এটি আমরা পুরোপুরি নিশ্চিত।এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ টর্নেডোকে কেনটাকির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন গভর্নর বেশিয়ার। তখন তিনি বলেন, আশঙ্কা করা হচ্ছে ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। সংখ্যাটা ৭০ থেকে ১০০ হতে পারে। এটি ধ্বংসাত্মক ছিল বলেও উল্লেখ করেছেন তিনি। গভর্নর বলেন, টর্নেডোর আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানার ছাদ ধসে পড়ে। এতেই বেশি হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, এমন আশঙ্কা থেকে মধ্যরাতের আগেই রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল বলেও জানান তিনি। তিনি বলেন, ঘটনার সময় ওই কারখানার ভেতরে শতাধিক কর্মী ছিলেন। উদ্ধারকারীরা ৪০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সেখানে এখনও সন্ধান চালানো হচ্ছে। কেনটাকিতে টর্নেডো আঘাত হানার আগে শুক্রবারই ইলিনয়ের কলিন্সভিল শহরে শক্তিশালী এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুদাম। সেখানে প্রায় ১০০ কর্মী আটকা পড়েন। তবে কেউ হতাহত হয়েছেন কি-না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে আরকানসাসে একজন নিহত হয়েছেন। এছাড়া টেনেসিতে কমপক্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
3
করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সতর্ক করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, 'প্রত্যেকের দায়িত্ব আছে। আপনারা আইনজীবী যারা আছেন, সবাই মাস্ক পরবেন। সোশ্যাল ডিসট্যান্সিং মেনটেইন করবেন। আমরা কেউ যাতে আক্রান্ত না হই। কারণ, একজন আক্রান্ত হওয়া মানে, একটি পরিবার আক্রান্ত হওয়া। সুতরাং আমি সবাইকে আহ্বান জানাব, বি ভেরি কনশাস (খুব সাবধান হতে হবে), সবাই খুবই কনশাস থাকবেন। যাতে আমাদের কারণে অন্যদের মধ্যে করোনা না ছড়ায়।' ওকালতনামা সেন্টার উদ্বোধন উপলক্ষে আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
বাজারে নতুন পেঁয়াজ ওঠায় পাইকারি বাজারে দাম অনেকটাই কমেছে। এতে ভোক্তা পর্যায়েও দাম কমেছে। তবে পাইকারি বাজারে দাম যতটা কমেছে খুচরা বাজারে ততটা কমেনি।আজ রাজধানীর শ্যামবাজারের মেসার্স আজমিরি ভান্ডারের বিক্রয় প্রতিনিধি গোলাপ মাহমুদ জানান, গত চার দিন ধরে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের আমদানি অনেক বেড়েছে। এতে দাম অনেকটাই কমেছে। গত দুদিন আগেও পাইকারি বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪৫ টাকা। গতকাল বুধবার তা বিক্রি হয়েছে ২৭ থেকে ৩২ টাকায়। আর বিদেশি পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৩১ থেকে ৩৫ টাকা দরে।শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, গত দুই তিন দিন ধরে বাজারে পেঁয়াজের ব্যাপক সরবরাহ বেড়েছে। এখন পেঁয়াজ রাখার জায়গায় সংকট দেখা দিয়েছে। এতে দামও দফায় দফায় কমে এসেছে। আগামী সপ্তাহে দাম আরও কমবে বলে মনে করছেন তাঁরা।রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কমলেও পাইকারি বাজারের চেয়ে খুচরায় ব্যবধান অনেকটাই বেশি। গতকাল রাজধানীর পাইকারি বাজারে যে পেঁয়াজ ২৭ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে তা খুচরা পর্যায়ে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। দামের ব্যবধান বেশি থাকায় ভোক্তারা ঠকছেন বলে অভিযোগ ক্রেতাদের। তবে অনেক খুচরা দোকানে পুরোনো হালি পেঁয়াজের সরবরাহ থাকায় এটির দাম কমতে আরও সময় লাগবে বলে জানা গেছে।রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। যা দুদিন আগে ছিল ৬৫ থেকে ৮০ টাকা। এ সময়ের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ। আর প্রতিকেজি বিদেশি পেঁয়াজের দাম আগে ছিল ৪৫ থেকে ৬০ টাকা। গতকাল তা ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। শতকরা দাম কমেছে ৪ দশমিক ৭৬ শতাংশ।পেঁয়াজ চাষিরা জানান, গত সপ্তাহে বৃষ্টির কারণে মুড়িকাটা পেঁয়াজ তোলা সম্ভব হয়নি। আর এ কারণে হঠাৎ করে বাজারে দাম বেড়ে যায়। দেশের বিভিন্ন স্থানেই পেঁয়াজ তোলা শুরু হয়েছে। এই পেঁয়াজ ঘরে বেশি দিন ধরে রাখা যায় না। তাই কৃষকেরাও এই পেঁয়াজ জমি থেকে তোলার পরপরই দ্রুত বিক্রি করার চেষ্টা করছেন।
6
মিশ্র আবহাওয়ার কারণে তাপমাত্রা এখন হালকা গরম ও শীতের দখলে। পাল্টে যাওয়া ঋতুতে ঝলমলে আর প্রাণবন্ত চুল পেতে প্রয়োজন সঠিক চুলচর্চা। এ সময়ে অনেক ক্ষেত্রেই চুল তার চিরাচরিত রূপ হারায়। চুলের গোড়া ঘেমে যায়, চুল আঠালো হয়ে যায়। ফলে মাথার ত্বকে সংক্রমণ দেখা দেয়। শুরু হয় চুল পড়া। চুলের ডগা ফেটে যাওয়া, খুশকি হওয়া, চুল ভেঙে যাওয়া, রুক্ষ হওয়াসহ চুলে হাজারো সমস্যা দেখা দেয়। চুল যদি অনেক বেশি অমসৃণ হয়, তাহলে আপনি চুলের স্পা করাতে পারেন। চুলে চকচকে ভাব আনার জন্য প্রোটিন ট্রিটমেন্টও খুব ভালো একটি যত্ন। এই সময়ে চুলের ডগা ফেটে যাওয়া রোধ করতে তেল মালিশ ট্রিটমেন্ট নিতে পারেন। বিন্দিয়া এক্সক্লুসিভের প্রধান রূপবিশেষজ্ঞ শারমিন কচি দিয়েছেন কিছু প্রয়োজনীয় পরামর্শ। এই গরম এই ঠান্ডার সময়টুকুতে বাড়িতে বানানো প্রাকৃতিকভাবে তৈরি প্যাক ব্যবহার করতে পারেন। চুলের ধরন বুঝে এ ধরনের চুলের প্যাক বানাতে পারেন ঘরে বসেই। সাধারণ চুল টক দই, পাতলা করে কাটা পাকা কলা, এক চামচ মধু, দুই টেবিল চামচ আমলা পাউডার, পরিমাণমতো শিকাকাই ও মেথি পাউডার মিশিয়ে প্যাক তৈরি করুন। ব্যবহার প্রথমে চুল হালকা গরম তেল দিয়ে মালিশ করে নিন। তৈরি করা প্যাক লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে ধুয়ে চুলের কন্ডিশনার ব্যবহার করুন। এই প্যাকটি সপ্তাহে দু-তিনবার ব্যবহার করতে পারেন। চুল থাকবে মসৃণ ও সুন্দর। তৈলাক্ত চুল ১ টেবিল চামচ আমলকীর গুঁড়ার সঙ্গে আধা কাপ টক দই মিশিয়ে নিন। মিশ্রণ তৈরি করে ভালো করে পুরো মাথায় লাগিয়ে নিন। খেয়াল রাখুন, প্যাকটি যেন চুলের গোড়া পর্যন্ত যায়। ২০-২৫ মিনিট রেখে চুলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুবার ব্যবহারে চুল পড়া বন্ধ হবে। চুল হবে সুন্দর আর ঝরঝরে। রুক্ষ চুল অর্ধেক কলার সঙ্গে ডিমের কুসুম ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। ২০ মিনিটের জন্য চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের রুক্ষ ভাব দূর হবে। টুকটাক সপ্তাহে কয় দিন শ্যাম্পু করা উচিত, কী ধরনের শ্যাম্পু ব্যবহার করতে হবে-বিষয়গুলো অনেকেই জানেন না। চুলের সঙ্গে সামঞ্জস্যহীন শ্যাম্পু ব্যবহার করার কারণে চুলের আরও ক্ষতি করে ফেলেন। তাই নিজের চুলের ধরনের সঙ্গে মিলিয়ে ভালো একটি শ্যাম্পু বেছে নিন। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহারে চুল ঝরঝরে হয়ে ওঠে। কেনা কন্ডিশনার ব্যবহার না করতে চাইলে, আছে সমাধান। এক মগ পানিতে লেবুর রস দিয়েও চুল ধুয়ে নিতে পারেন। তবে কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে যেন চুলের গোড়া ও মাথার ত্বকে না লেগে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। মাথায় তেল লাগানো বা শ্যাম্পু করার সময় আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করুন। মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এ ছাড়া দিনে কয়েকবার মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পরামর্শ দিলেন শারমিন কচি। চুল সব সময় পরিষ্কার রাখুন। ভেজা চুলে মাথা আঁচড়াবেন না। সপ্তাহে অন্তত তিন-চার দিন শ্যাম্পু ব্যবহার করুন। চুলের কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে তিন-চার দিন গরম তেল মাথায় মালিশ করতে পারেন। এতে চুলের উপকার হয়। খুশকির জন্য পেঁয়াজের রস দিয়ে চুলের গোড়া মালিশ করতে পারেন।
4
নওগাঁর ধামইরহাটে গ্রাহক পর্যায়ে তেলের পরিমাপে কারচুপি (কম) করায় মেসার্স ন্যাশনাল পেট্রোলিয়াম অ্যান্ড ফিলিং স্টেশন নামের একটি পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা মো. সাব্বির আহমেদ এই জরিমানা করেন।জানা গেছে, দীর্ঘদিন থেকে পেট্রল পাম্পটি সাধারণ ক্রেতাদের ওজনে কম তেল দিয়ে আসছিল। প্রতি লিটার পেট্রলে প্রায় ১৪০ মি. লি তেল গ্রাহকদের কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ওই পাম্পটিকে ভোক্তা অধিকার আইনের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় ধামইরহাট থানার উপপরিদর্শক মো. নুরুল ইসলাম, পেশকার মো. মেহেদী হাসান, স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
6
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলে দাবা লিগ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, আটলান্টা স্টিল অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাহারুল ইসলাম তালুকদার প্রমুখ।দাবা লিগে জেলা ক্রীড়া সংস্থার ২০টি দল অংশ গ্রহণ করেছে। আগামী ১৪ ডিসেম্বর এ খেলা শেষ হবে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা পুলিশ ও বাংলাদেশ দাবা ফেডারেশন।
6
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের টাকা পাচার করে কানাডায় বেগমপাড়া গড়ে তোলা হচ্ছে। এই লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ সময় তিনি বলেন, আগামীতে শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শনিবার (১৪ মে) বিকেলে ফেনী শহরের ইসলামপুর রোডে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এ মন্ত্রী আরো বলেন, দেশে বিভিন্ন মেগা প্রকল্পের উন্নয়নের নামে এক টাকা খরচ করে দশ টাকা বিল করে রাষ্ট্রের ঋণের টাকা হরিলুট করা হচ্ছে। আজকে দেশের ১ লাখ ১৫ হাজার কোটি টাকা ঋণ। প্রতিবেশী দেশ ভারতে ফ্লাইওভার করতে ১০ কোটি, ইউরোপে ৩০ কোটি টাকা খরচ হলে বাংলাদেশে খরচ হয় ১৪০ কোটি টাকা। দেশের টাকা পাচার করে কানাডায় বেগমপাড়া গড়ে তোলা হচ্ছে। উন্নয়নের হিসাব কড়ায়গন্ডায় দিতে হবে। দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে দিব্যি হাওয়া খেয়ে বেড়াচ্ছেন। অথচ বেগম খালেদা জিয়াকে দুর্নীতির নামে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ আসলে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার নয়। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করেন। আওয়ামী লীগ অবৈধ সংসদের জন্ম দিয়েছে। দেশের টাকা বিদেশে পাচারকারী লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নির্বাচনী ব্যবস্থা উঠে গেছে মন্তব্য করে বুলু বলেন, এটাকে পুনর্গঠিত করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প নেই। এক দলের পক্ষে সেটি পুনর্গঠন সম্ভব নয়। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এ সরকারকে বিতাড়িত করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার একদিনে সয়াবিনের দাম ৩৮ টাকা বাড়িয়েছে। এটি উপমহাদেশে নয়, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। ৫-৬টি কোম্পানিকে লাভবান করতে সরকার এ কাজ করেছে। এর জন্য জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহম্মদ মজুমদার, হারুনুর রশিদ। এছাড়া বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞা। আরো বক্তব্য রাখেন যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সহ-সভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ প্রমুখ।
6
প্রথম বলেই ছক্কা পেটানোর মতো কাজ করেছেন আলিয়া ফার্নিচারওয়ালা। প্রথম ছবিতেই গর্ভবতী তরুণীর ভূমিকা! সেও আবার সাইফ আলী খান ও টাবুর মতো তারকাদের সঙ্গে অভিনয়। ঝুঁকি নিয়ে সফলও হয়েছেন তিনি 'জাওয়ানি জানেমান' ছবিতে। কী করছেন তিনি লকডাউনে! ভয় পাচ্ছেন। কেননা ১৩৫ কোটি মানুষের দেশ ভারত। সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব? বিশেষ করে অধিক ঘনবসতিপূর্ণ এলাকায়। অর্থাৎ ভারতে করোনাভাইরাসকে আটকে রাখা কঠিন, আশঙ্কা আলিয়ার। মা পূজা বেদী ও ভাই ওমরের সঙ্গে থাকেন। লকডাউন শুরু হওয়ার আগে তিনি বাবা ফারহান ফার্নিচারওয়ালা, সৎমা লাইলা খান, সৎভাই জান ও নানা কবির বেদীর সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি বলেন, 'আমরা কত ভাগ্যবান যে এই দুঃসময়ে পরিবারের সঙ্গে আছি। পর্যাপ্ত খাবার, প্রয়োজনীয় সবকিছু আছে। তবু মনে হচ্ছে, এ রকম সময়ে মানসিকভাবে সুস্থ থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।' তবে লকডাউন, কোয়ারেন্টিন যত নেতিবাচকই হোক না কেন, এর কিছু ভালো দিকও আছে। যেমন ঘরে বসে নুডলস, পাস্তা, কেক, স্যান্ডউইচ বানানো শিখে গেছেন আলিয়া। শিখবেন আরও নতুন সব রান্না। মুঠোফোন জিনিসটা তাঁকে বিরক্ত ও হতাশ করে ফেলেছিল। রান্না শিখতে পেরে বেঁচেছেন যেন। এই লকডাউনে কার সঙ্গে সময় কাটাতে ভালো লাগত? জানতে চাইলে তিনি বলেন, 'মেরিল স্ট্রিপ।' ঘরে নিয়মিত ব্যায়াম করছেন আলিয়া, নাচছেন, সময় পেলেই রান্না করছেন। সেসব ভিডিও আবার শেয়ারও করছেন ইনস্টাগ্রামে। মানুষের কারবার দেখে বিরক্ত হয়ে বললেন, 'কোয়ারেন্টিনে তো ডালগোনা কফি বানানোর হিড়িক পড়ে গেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই যাই, সবাই দেখি কফি বানাচ্ছে। যেন এই কফি খেলে করোনা সেরে যাবে!'
2
বাগেরহাটে নারজিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ সোমবার সকালে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের আশিকুর রহমান নামের এক ব্যক্তির মাছের খামার থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার রাতে গৃহবধূ নারজিনা বেগম ঘরের বাইরে টয়লেটে যাওয়ার পর নিখোঁজ হন। সকালে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত নারজিনা বেগম সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের মোহম্মদ আলী শেখের স্ত্রী। নিহতের স্বামী মোহম্মদ আলী শেখ বলেন, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আমাদের। বিরোধের জেরে প্রতিপক্ষরা আমার স্ত্রীকে হত্যা করেছে। আমার স্ত্রী হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানাই। বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, রোববার রাতে গৃহবধূ নারজিনা বেগম ঘরের বাইরে টয়লেটে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন আশিকুর রহমান নামের এক ব্যক্তির মাছের খামারে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মোহম্মদ আলী মরদেহটি তার স্ত্রীর বলে শনাক্ত করেন। ওই গৃহবধূর ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পুলিশ হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি।
6
মৌলভীবাজারের কমলগঞ্জে রাজিয়া ইসলাম নিছা নামের এক শিক্ষার্থী বাবার মৃত্যুর পরও এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজ রোববার ভোরে তার বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স হাসপাতালে মারা যান।রাজিয়া ইসলাম নিছা উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্রী। তার বাবা মিজানুর রহমান বাবু (৪৫) উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মুহিতের ছেলে।এ বিষয়ে স্বজনেরা জানান, আজ নিছার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন। এরই মধ্যে তার বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে ভোরে সিলেট উইমেন্স হাসপাতালে মারা যান। মৃত্যুর পর বাবাহারা নিছা ভেঙে পড়লেও স্বজন ও শিক্ষকদের উৎসাহে সে আজ সকালে উপজেলার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে অংশগ্রহণ করে পরীক্ষা দিচ্ছে।পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ বলেন, পরীক্ষার্থী নিছার বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনে সকালে তার বাড়িতে যাই। সেখানে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসি।'এ ব্যাপারে কালী প্রশাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল বলেন, নিছা সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিচ্ছে। সার্বক্ষণিক আমরা তার খোঁজখবর রাখছি।'
6
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে, যা এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯১২ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ২১৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনে। এর আগে বৃহস্পতিবার ১ জুলাই করোনায় একদিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এরপর ২ জুলাই ১৩২ জন মারা যান। গত ৩০ জুন সর্বোচ্চ শনাক্ত হয় ৮ হাজার ৮২২ জন। শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৭০৩ জনের। পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৬৮৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৯৩ হাজার ৬৮১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। মারা যাওয়া ১৩৪ জনের মধ্যে ৩৯ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৩৮, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২৩, বরিশালে ৩, সিলেটে ১, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ৫০ জন নারী। এদের মধ্যে ৭ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৪ হাজার ৯১২ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৫৮০ জন এবং নারী ৪ হাজার ৩৩২ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬৫ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩০, ৪১ থেকে ৫০ বছরের ২৪, ৩১ থেকে ৪০ বছরের ১০, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
4
যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বিষয়ক এক চুক্তির প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ফ্রান্স। শুক্রবার এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইয়েভেস লে দ্রিয়ান এই কথা জানান। তিনি বলেন, 'বিরল এই সিদ্ধান্ত' বিদ্যমান পরিস্থিতির 'বিরল গুরুত্বের' কারণে যুক্তিযুক্ত হয়েছে। এর আগে 'আকুস' নামে পরিচিত চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন সরবরাহে উদ্যোগ নেয়। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন যৌথভাবে এই উদ্যোগের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের এই পদক্ষেপ ফ্রান্সকে ক্রুদ্ধ করে, যার সাথে অস্ট্রেলিয়ার প্রচলিত সাবমেরিন কেনার চুক্তি ছিলো। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চুক্তির মাধ্যমে ফ্রান্সের 'পিঠে ছুরিকাঘাত' করা হয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের অনুরোধেই তাদের ডেকে পাঠানো হয়েছে। এদিকে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেন প্রশাসন এই পদক্ষেপের বিষয়ে অনুতপ্ত এবং তারা সামনের দিনগুলোতে মতপার্থক্য দূর করতে ফ্রান্সের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। অপরদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন জানান, তিনি ফ্রান্সের 'অসন্তুষ্টির' কারণ বুঝতে পেরেছেন এবং আশা করছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের মূল্যবোধের ভিত্তিতে ফ্রান্সের সাথে তারা একত্রে কাজ করবেন। এদিকে ওয়াশিংটনে দায়িত্বরত ফরাসি রাষ্ট্রদূত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নিয়েছেন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের বার্ষিকীর অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। সূত্র : বিবিসি
3
জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দাবিতে বিক্ষোভ শুরু করেছেন রাজশাহী জুট মিলের শ্রমিক-কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে তারা মিল গেটের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন। রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ তাদের বিক্ষোভ। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, 'বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা মিছিল শেষে রাস্ত থেকে সরে মিল গেটে সভা করছেন।'
6
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে ভোটের আগের রাতে কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। গত বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই সংঘাতের সূত্রপাত হয়। ধামগড় ইউনিয়নের জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই সংঘর্ষ চলে।ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী রাসেল (২৯) বলেন, পুলিশ ও কামাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে জাঙ্গাল এলাকায়। প্রায় আধা ঘণ্টা ধরে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন কামাল সমর্থকেরা। জবাবে পুলিশও রাবার বুলেট ও ফাঁকা গুলি করে।এই বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন জানান, 'কেন্দ্র দখল করে ভেতরে অগ্রিম সিল মারতে এসেছিলেন মাসুম আহমেদের সমর্থকেরা। এ ঘটনায় আমরা এলাকাবাসীর সহায়তায় নৌকার সমর্থকদের আটক করি। পরে তাঁরা পুলিশের সহযোগিতায় পালাতে চেষ্টা করেন। তাদের ধাওয়া করলে পুলিশ আমাদের ওপর রাবার বুলেট ছোড়ে। আমাদের ১৫ জনের মতো সমর্থক আহত হয়েছেন।'কামাল হোসেন আরও বলেন, 'আমি এ ঘটনা জানাতে বারবার ওসিকে ফোন করেও কোনো সাহায্য পাইনি। তিনি ফোন ধরেননি। তবে ইউএনও বারবার আমাকে আশ্বস্ত করেছেন। এলাকাবাসীর সহযোগিতায় জাঙ্গাল কেন্দ্র রক্ষা পেয়েছে।'বর্তমান চেয়ারম্যান মাসুম আহম্মেদ বলেন, 'যে এলাকার বিষয়ে কামাল অভিযোগ তুলেছেন, সেটা তাঁর এলাকায়। আমি কেন নিজের এলাকা ছেড়ে সেখানে দখল করতে যাব? কামাল নিজেই কেন্দ্র দখল নেওয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছেন।'এদিকে পুলিশ সদস্য আহত হওয়া ও সংঘর্ষের কথা স্বীকার করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, 'বহিরাগত সন্ত্রাসীরা ধামগড়ের একটি কেন্দ্র দখলের চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা ঢাকায় চিকিৎসাধীন আছেন।'
6
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের ঐক্যে ফাটল ধরতে পারে। জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক গত রোববার এই আশঙ্কা ব্যক্ত করেছেন। রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে আসন্ন সম্মেলনের আগে তিনি এই আশঙ্কা ব্যক্ত করলেন।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার ও আগামী মঙ্গলবার রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞাসহ অন্যান্য বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনায় বসার কথা রয়েছে।রবার্ট হ্যাবেক এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর আমরা দেখেছি যে-রাশিয়া একত্র হলে কি হতে পারে। এই সম্মেলনকে সামনে রেখে একই রকম প্রত্যাশা রাখছি। কিন্তু এরই মধ্যে এই ঐক্যে বারবার ফাটল দেখা দিয়েছে।'এর আগে, গত শুক্রবার ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেছিল। এ সময়, হাঙ্গেরিকে কাছে টানতে দেশগুলো পাইপলাইনের মাধ্যমে তেল আমদানির বিষয়ে ছাড় দিতে সম্মত হয়।এ সময়, হ্যাবেক জার্মানিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলা থেকে বিরত না থাকার এবং ভোট দান থেকে বিরত না থাকার জায়গা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানিয়েছেন ইউরোপীয় দেশগুলোর প্রতি।হ্যাবেক বলেছেন, 'ইউরোপ এখনো বড় অর্থনৈতিক সক্ষমতা নিয়ে বিশ্বের অন্যতম বড় শক্তি। এটি যখন একত্র হয়, তখন এটি তাঁর ক্ষমতা প্রয়োগ করতে পারে যথাযথভাবে।'
3
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পুঁজির জোগান দিতে ঋণসহায়তা দেবে এনআরবিসি ব্যাংক।গত মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুব উন্নয়ন অধিদপ্তর ও এনআরবিসি ব্যাংক।এ চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংক স্বল্প সুদে ৫০ হাজার নতুন উদ্যোক্তাকে ঋণ দেবে।
6
নারী উদ্যোক্তারা জয়িতা, অঙ্গনা, চারুলতা ও সোনারতরী ব্র্যান্ডে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করছেন জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, 'আরও ৮০টি বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে। নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির জন্য সব জেলায় বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।' আজ বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বিশ হাজার নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নারীদের প্রশিক্ষণ, বাল্যবিয়ে-যৌতুক প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন নির্যাতন রোধে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। স্বেচ্ছাসেবী মহিলা সমিতির এলাকায় একটা বাল্য বিয়েও যেন না হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে। কোভিডে ক্ষতিগ্রস্থ নারীদের পাশে দাঁড়াতে হবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। অনুষ্ঠানে ভার্চুয়ালি সব জেলা প্রশাসক ও অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা যুক্ত ছিলেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
সাইবার অপরাধে যুক্ত থাকার অভিযোগে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর থেকে ৮০০ চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এসময় শত শত কম্পিউটার ও মোবাইল ফোনের সিম কার্ড জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তদন্ত চলছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধৃতি দিয়ে সম্প্রতি এ খবর প্রকাশ করেছে রয়টার্স। মঙ্গোলিয়ার জেনারেল ইনটেলিজেন্স এজেন্সির প্রধান গেরেল দর্জপালাম জানান, দুই মাস তদন্ত চালানোর পর ২৯ অক্টোবর অভিযান চালিয়ে এসব চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। বিডি প্রতিদিন/ফারজানা
3
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান জানিয়েছেন, দেশের ১০ জেলার ৬৪টি উপজেলা বন্যাকবলিত। এসব এলাকার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বলা হচ্ছে, ১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন বন্যা হয়নি। তিনি জানান, বন্যাকবলিত সিলেট এবং সুনামগঞ্জ জেলার ৯০ হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। শনিবার (১৮ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এনামুর রহমান বলেন, শুক্রবার পরিস্থিতি খুবই খারাপ হয়, লাখ-লাখ মানুষ পানিবন্দী হয়ে যায়। উদ্ধারের জন্য সিভিল প্রশাসন জলযান নিয়ে মাঠে নামে। সিলেট এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছিলেন, পানিবন্দীর তুলনায় জলযান অপ্রতুল। তারা আরো সাহায্য চায়। বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানানো হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাৎক্ষণিক আর্মড ফোর্সেস ডিভিশনকে নির্দেশ দেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে মোতায়েন করার জন্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শুক্রবার দুপুরে ৩১টি স্পিডবোডসহ সেনাবাহিনী উদ্ধার কাজে নামে। রাতের দিকে নৌবাহিনী ৩০ জন ডুবরিসহ তাদের নৌযান নিয়ে উদ্ধার কাজ চালায়। শনিবার দুপুরে কোস্টগার্ড সেখানে পৌঁছে। সবাই সম্মিলিতভাবে সিলেটে প্রায় ২৫ হাজার মানুষকে সাড়ে চার শ' আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সব সংস্থা একসাথে কাজ করছে। প্রধানমন্ত্রী না ঘুমিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। যথেষ্ট পরিমাণ ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান। তিনি বলেন, সুনামগঞ্জে ২০০টি আশ্রয়কেন্দ্রে ৬৫ হাজার মানুষকে তারা উদ্ধার করে নিয়ে আসে। আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা খিচুড়ি, মুড়ি, চিড়া, গুড়, পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। এরইমধ্যে আমরা দুই জেলাতে ৮০ লাখ টাকা করে নগদ দিয়েছি। রেডিমেড খাবার বিতরণের জন্য এসব টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সূত্র : বাসস
6
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। সোমবার ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক বলেন, বাংলদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'রূপকল্প ২০৪১' ঘোষণা করেছেন। ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে রূপালী ব্যাংকও এসব কর্মসূচি বাস্তবায়নে নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান এবং খান ইকবাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের জিএম পারসুমা আলম, মো. গোলাম মরতুজা, কাজী আব্দুর রহমান, মো. হারুনুর রশীদ, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, মো. ফয়েজ আলম, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের পক্ষেও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। বিডি প্রতিদিন/এমআই
0
দ্বিতীয় কাঁচপুর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চার লেন বিশিষ্ট ফ্লাইওভার এবং লতিফপুর রেলওয়ে ওভারপাসের উদ্বোধন শনিবার (১৬ মার্চ)। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৩৫৩.৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার লেন বিশিষ্ট তিনতলা ভুলতা ফ্লাইওভার একটি মেগা প্রকল্প। ভুলতা ফ্লাইওভার নির্মাণ হওয়ার কারণে এ এলাকায় জমির দামও বেড়েছে কয়েকগুণ। ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের সংযোগস্থল রূপগঞ্জের ভুলতা। হাজারো যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক ও লরির নিত্যচলাচল এই পথে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে দেশের উত্তরাঞ্চলের একমাত্র রুট হিসেবে ব্যবহার করা হয় এই মহাসড়ক। দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের মার্কেট গাউছিয়ার অবস্থান থাকায় নিত্যদিনের যানজটের এলাকা হিসেবে চিহ্নিত এটি। ফলে এই এলাকার যানজট নিরসন, বাণিজ্যিক কর্মকাণ্ড গতিশীল এবং সিলেট ও চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ সহজ করতে ২০১৫ সালের অক্টোবর মাসে মেগা প্রকল্পের অধীনে ভুলতা ফ্লাইওভার নির্মাণকাজ হাতে নেয় সরকার। চার লেন বিশিষ্ট তিনতলা ভুলতা ফ্লাইওভারের নির্মাণকাজ ইতোমধ্যে প্রায়ই শেষ হয়েছে। জানা যায়, ২০১৫ সালের অক্টোবর মাসে ২৪০ কোটি ৫ লাখ ৬৬ হাজার ২০৮ টাকা ব্যয়ে ভুলতা ফ্লাইওভারটির নির্মাণকাজ শুরু করে সরকার। সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পটির মেয়াদ ছিল গত বছরের জুন পর্যন্ত। ফ্লাইওভারটির নির্মাণে প্রথমে হকারদের কারণে বেগ পেতে হয় নির্মাণকারী প্রতিষ্ঠানের। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পটির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। একই সঙ্গে গত বছরের ৮ আগস্ট ফ্লাইওভারটি নির্মাণে আরও ৫৮ কোটি ৫১ লাখ ২০ হাজার ৪৮৬ টাকা বাড়ায় সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চারলেন বিশিষ্ট তিনতলা ফ্লাইওভারটি ১.২৩৮ কিলোমিটার লম্বা হবে। যার উভয় গার্ডার অভ্যন্তরে চারলেন বিশিষ্ট। ফ্লাইওভারটি নির্মাণ হচ্ছে রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইলে। ফ্লাইওভারটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ২৪ ব্যুরো গ্রুপ, স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও এমএন বিল্ডার্স লিমিটেড।
6
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ছাত্রলীগ। তা না হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বিএনপি নেতা মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণাও দিয়েছে ছাত্রলীগ।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল। তাঁর এই বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রলীগ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। 'গত বুধবার পুলিশের ওপর বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল' শিরোনামে ব্যানার নিয়ে মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের নেতারা এই আল্টিমেটাম দেন। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে শুরু হয়ে বিক্ষোভ-মিছিল। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয়সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত দেশের সম্পদ নষ্ট করেছে। তারা বাংলাদেশের মানুষের ভালো চায় না, শুধু ক্ষমতা চায়। সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপি-জামায়াতের ক্যাডাররা তত উচ্ছৃঙ্খল হচ্ছে। তাঁদের ব্যাপারে ছাত্রলীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রয়োজনে জীবন বাজি রাখতে হবে। সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, 'দেশের মানুষ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের উসকানিতে ছাত্রদলের ক্যাডাররা আইনশৃঙ্খলা-বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা করেছে। যানবাহন ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে এর দায় চাপানো হয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর। হামলাকারীরা ছাত্রদল ও বিএনপির ক্যাডার। অথচ মির্জা ফখরুল তাঁদের ছাত্রলীগের হেলমেট-বাহিনী বলে মিথ্যাচার করেছেন। আমরা বিএনপি নেতাদের এ ধরনের মিথ্যাচার ও অপসংস্কৃতির নিন্দা জানাই।'
9
বরিশালের বানারীপাড়ায় হাঁস-মুরগি ও মাছের প্রাকৃতিক খাবার 'ব্ল্যাক সোলজার ফ্লাই' বা 'প্যারেট পোকা' চাষ করে লাভের মুখ দেখেছেন কৃষক মো. সুলতান হোসেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে তাঁর এস ইসলাম অ্যাগ্রো ফার্মে আম, পেয়ারা, বড়ই, মাল্টা ও বায়োফ্লক্সে মাছ চাষের পাশাপাশি এখন 'ব্ল্যাক সোলজার ফ্লাই' বা 'কালো মাছি' ও এর লার্ভা উৎপাদন করেছেন।কৃষক সুলতান হোসেন জানান, কালো মাছি ও লার্ভা হাঁস-মুরগি ও মাছের সুপার ফিড হিসেবে পরিচিত। এতে শতকরা ৫০-৫৫ ভাগ প্রোটিন, ২০ ভাগ চর্বি, ভিটামিন ও ক্যালসিয়ামসহ নানান পুষ্টি উপাদান থাকে। এটি খাওয়ালে অন্য কোনো ভিটামিনের দরকার হয় না। উৎপাদন খরচও কম। প্রথমে ২ হাজার টাকায় ১ কেজি লার্ভা কিনে ব্যবসা শুরু করলে সব সময় লাভ করা যায়।সুলতান জানান, প্রাথমিক উপকরণ হিসেবে লাগবে ১ কেজি লার্ভা, ১টি নেটের মশারি, ৫টি গামলা, ২ কেজি মুরগির খাবার ও ৪ কেজি গোবর সার, কাঁচা সবজি বা ফলের উচ্ছিষ্ট ও গাছের পাতা। কাঁচা সবজি, ফল ও গাছের পাতা সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা হয় এবং এতে লার্ভা ছাড়া হয়। লার্ভা পরবর্তীতে মাছিতে রূপান্তরিত হলে ডিম দেয়। ১টি মাছি ৭০০-৮০০ ডিম দেয় এবং তা আবার লার্ভায় পরিণত হয়।ব্ল্যাক সোলজার ফ্লাই' বা 'কালো মাছি'র আয়ু মাত্র ৪৫ দিন। ডিম ফোটার ৬ দিন থেকে ২৫-৩০ দিন পর্যন্ত এটি হাঁস-মুরগি ও মাছকে খাওয়ানো যায়। আফ্রিকার কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রথমে এটি আবিষ্কৃত হয়। আবর্জনা ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ কমাতে মূলত এ উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশের গাইবান্ধা, সিলেট, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও বরিশাল এ ৫টি জেলায় সীমিত আকারে 'ব্ল্যাক সোলজার ফ্লাই' বা 'কালো মাছি'র চাষ হচ্ছে। বানারীপাড়ায় এটিই প্রথম লার্ভা চাষ।মো. সুলতান হোসেন বলেন, 'আমি তিন মাস আগে থেকে অনলাইনে মাছির এ লার্ভা বাজারজাত করে আসছি। কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও লার্ভা সরবরাহ করা হয়। প্রতিদিন প্রচুর অফার পাচ্ছি। সবাইকে এ লার্ভা চাষ করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানাচ্ছি। এখন কেজি বিক্রি করছি আড়াই হাজার টাকা করে। শুরুতে বিক্রি করতাম সাড়ে তিন হাজার টাকা করে।'বানারীপাড়ার মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান বিষয়টি প্রশংসার দাবিদার। শিগগিরই খামার পরিদর্শনে যাবেন তাঁরা।
6
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই গৃহবধূ আহত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। ভূক্তভোগী গৃহবধূ শিউলি সুলতানা (২৮) মঙ্গলবার রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। শিউলী একই গ্রামের বাসিন্দা। তার সাড়ে ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শিউলির স্বামীর নাম জালাল মন্ডল। শিউলির ভাবী মোমেনা বেগম বলেন, ১৪ বছর আগে একই গ্রামের বাসিন্দা হারান মন্ডলের ছেলে জালাল মন্ডলের সঙ্গে শিউলির বিয়ে হয়। শিউলি-জালাল দম্পতির সাড়ে আট বছরের একটি কন্যা শিশু রয়েছে। মেয়ের নাম জান্নাতুল ফেরদৌস। বছর খানেক আগে স্ত্রীর অনুমতি ছাড়াই জালাল আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার পর থেকে প্রথম স্ত্রীর ওপর নির্যাতন চালাতে থাকে। মাস দুয়েক আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠক হয়। শালিসে উপস্থিত হয়ে প্রথম স্ত্রী শিউলির সঙ্গে বিচ্ছেদ চান জালাল মন্ডল। এসময় স্ত্রীর খোরপোষ ও সন্তান ভরণপোষণের জন্য তিন মাসের মধ্যে তিন লাখ টাকা দেয়ার কথা বলা হয়। এরপর তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এরমধ্যে অর্ধেক টাকা দেড় মাসের মধ্যে দিতে বলা হয়। এতে রাজি হন জালাল। কিন্তু দেড় মাস পেরিয়ে গেলেও জালাল টাকা পরিশোধ করেননি। টাকা পরিশোধ না করায় শিউলি তিন দিন আগে শ্বশুরবাড়িতে যান। তার স্বামী নতুন স্ত্রীর সঙ্গে অন্যত্র বসবাস করেন। দুই-তিন দিন আগে শিউলির ঘর থেকে গুরুত্বপূর্ণ কাগজ ও আসবাবপত্র সরিয়ে ফেলেন জালালের ছোট ভাই নাজিম। এসময় শিউলিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়। কিন্তু তিনি যেতে রাজি হননি। শিউলীর দেবর তাকে পেট্টল ঢেলে পুড়িয়ে মারারও হুমকি দেন। মঙ্গলবার ভোরে শিউলির বসত ঘরের বাইরে থেকে আটকে আগুন দেয়া হয়। শিউলির মেয়ে প্রথমে আগুন দেখতে পায়। সে তার মাকে ঘুম থেকে ডেকে তোলে। কিন্তু ঘরের দরজার খিল খুললেও বাইরে থেকে আটকানো থাকায় বের হতে পারছিলেন না। আগুন দেখে তার বড় জা আমেনা এগিয়ে আসেন। তিনি ঘরের শিকল লাঠি দিয়ে আটকানো দেখতে পান। লাঠি বের করে শিকল খুলে দিলে তিনি বের হয়ে বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে যান।তিনি বলেন, শিউলির শরীরের জ্বর থাকায় ঘুমিয়ে ছিল। ওর বড় জা বাইরে থেকে ঘরের শিকল না খুললে নিশ্চিত আগুনে পুড়ে মারা যেত। রামকান্তপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, শিউলিকে খুব মারধর করা হলো। জালাল দ্বিতীয় বিয়ে করার পর থেকে দাদশীতে বসবাস করতেন। এ বিষয় নিয়ে চেয়ারম্যানদের উপস্থিতিতে শালিস বৈঠক হয়। কিন্তু জালাল নিজের দেয়া কথা রাখেননি। উল্টো হুমকি দিয়েছেন। তাকে পুড়িয়ে হত্যা চেষ্টা করার ঘটনা একটি ঘৃণ্য কাজ। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।অভিযুক্ত জালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলী আহসান বলেন, হাসপাতালে শিউলিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
6
দু্ইদিন থেকে স্বামীর খোঁজ-খবর পাচ্ছেন না স্ত্রী। স্বামীর সন্ধানে সাহায্য করতে অবশেষে নিজের বাবাকে ফোন করেন ওই নারী। কিন্তু ফোনের পরই হতবাক হয়ে যান তিনি। জানতে পারেন দুইদিন ধরে নিঁখোজ হয়েছেন তার মাও। পরে ওই নারী খোঁজ নিয়ে দেখেন, নিজের স্বামী আর মা একইসঙ্গে পালিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের বর্ধমানের কেতুগ্রামে। এবেলায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুণধর সেই জামাইয়ের নাম প্রসেনজিৎ হাজরা। বছর দুয়েক আগে তার সঙ্গে পার্শ্ববর্তী বহরান গ্রামের অনুরূপা বর্মনের বিয়ে হয়। মোবাইল ফোনে পরিচয়। এরপর প্রেম করে বিয়ে হয় তাদের। বর্তমানে এই দম্পতির একটি সন্তানও রয়েছে। অনুরূপা অভিযোগ করে বলেন, ইদানীং আমার বাবার বাড়িতে যাতায়াত বেড়ে গিয়েছিল প্রসেনজিতের। সেই সুযোগেই মা'র সঙ্গে প্রসেনজিতের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তার দাবি, মাঝে মধ্যে তিনি দেখতেন মোবাইলে দুজন কথা বলছেন। আলাদা বসে গল্পও করতেন তার স্বামী ও মা। কিন্তু তাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে, সেটি কখনোই ভাবতে পারেননি অনুরূপা। জামাই-শাশুড়ির এমন কাণ্ডের পর তোলপার শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনার পর লোকলজ্জার কারণে বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছে বাবা-মেয়ের। অনুরূপার বাবা কৃষ্ণ বর্মন পেশায় হকার। তিনি জানান, তার কয়েকজন বন্ধু শাশুড়ি ও জামাইকে একসঙ্গে বেশ কয়েক জায়গায় ঘুরতে দেখেছেন। ইতিমধ্যে জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
3
সিলেট ক্যাডেট কলেজের নবীন ক্যাডেটদের পূর্ণাঙ্গ ক্যাডেট হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে। প্রাণবন্ত কুচকাওয়াজ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ৪৫ তম ব্যাচের ৫৩ জন পূর্ণাঙ্গ ক্যাডেট হন। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে এ উপলক্ষে নভিসেস ড্রিল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজর শেখ রাশশাদ রহমান।দুই মাসের কঠোর অনুশীলন ও প্রশিক্ষণের পর নভিসেস ড্রিল অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ ক্যাডেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। সিলেট ক্যাডেট কলেজের নবাগত ক্যাডেটদের এই নভিসেস ড্রিল সব অভিভাবক, শিক্ষক, প্রশিক্ষকসহ প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।প্রতিযোগিতায় তিনটি হাউসের মধ্যে তিতুমীর হাউস চ্যাম্পিয়ন ও সুরমা হাউস রানার আপ হয়। অনুষ্ঠানে বেস্ট কমান্ডার হন ক্যাডেট আবরার ও বেস্ট টার্ন আউট নির্বাচিত হন ক্যাডেট ওয়াফিক। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন কলেজের মেডিকেল অফিসার মেজর ওমর ফারুক ফাহাদ, সার্জেন্ট শাহ আলম, সিএসএম ও সার্জেন্ট রাজন কান্তি বড়ুয়া, বাদ্যযন্ত্র প্রশিক্ষক।অধ্যক্ষ রাশশাদ বলেন, নভিসেস ড্রিলের মাধ্যমে একজন ক্যাডেট দৈহিক সামর্থ্য ও শরীর গঠন, নেতৃত্ব দান, আনুগত্য, দেশাত্মবোধ, আইনের প্রতি মর্যাদা করতে শেখে।
6
ফিজির কর্তৃপক্ষ রাশিয়ার ধনকুবের সুলেমান কেরিমভের বিলাসবহুল প্রমোদতরী সাময়িকভাবে জব্দ করেছে। স্থানীয় সংবাদমাধ্যম শুক্রবার এ তথ্য জানায়। খবর আনাদোলুর। ওই বিলাসবহুল প্রমোদতরীটি হলো-আমাদেয়া। যার মূল্য আনুমানিক ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার। ডেইলি ফিজি সানের খবরে বলা হয়, মঙ্গলবার এটি বন্দরনগরী লাউটোকায় পৌঁছায়। এতে আরও বলা হয়, পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিষয়টি নিয়ে 'বিদেশি সহযোগীদের সঙ্গে কাজ করছে'। পুলিশ প্রধান সিটিভেনি কিলিহো বলেন, তদন্তের স্বার্থে ওই প্রমোদতরীতে পুলিশ অনুসন্ধান অভিযান চালায়। প্রমোদতরীর ক্যাপ্টেন ও ক্রুকে আটক করা হয়েছে। তিনি বলেন, শুধু তদন্ত সম্পন্ন হলেই প্রমোদতরীটি ফিজি ছাড়ার অনুমতি পাবে। কেরিমভকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য তার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১৪.৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি রাশিয়ার নবম ধনবান ব্যক্তি।
3
স্টাম্পের পিছন থেকে সাধারণত বোলারদের বল করতে দেখা যায়। ক্রিজে না ঢুকে আম্পায়ারের পিছন থেকে বল করতে দেখা গেছে অনেককেই। তাই বলে স্টাম্পের পিছনে দাঁড়িয়ে কখনও কাউকে ব্যাট করতে দেখা গেছে কিনা, ক্রিকেটপ্রেমীদের পক্ষে মনে করা মুশকিল। স্বাভাকিভাবে স্টাম্পের সামনে স্টান্স নেন ব্যাটসম্যান এবং পিছনে থাকেন উইকেটকিপার। মুম্বই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ডের সৌজন্যে উল্টো দৃশ্যও চোখে পড়লো ক্রিকেটপ্রেমীদের। খবর হিন্দুস্তান টাইমসের। মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে পোলার্ডকে কার্যত উইকেটকিপারের জায়গায় দাঁড়িয়ে ব্যাট করতেও দেখা গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও পোস্ট করা হয়। ইনস্টাগ্রাম ভিডিওটি আসলে ২০২১ আইপিএল মৌসুমের মুম্বই ইন্ডিয়ান্সের একটি প্র্যাকটিস সেশনের। ২ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওটির একেবারে শেষে রয়েছে চমক। ভিডিওয় পোলার্ড শেষ শটটি নেন স্টাম্পের পিছন থেকে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে পোলার্ডকে এবার আইপিএলে পরিচিত মেজাজে দেখা যায়। দিল্লিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৪ বলে ৮৭ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মুম্বইকে কার্যত হারা ম্যাচে জয় এনে দেন ক্যারিবিয়ান তারকা। তিনি সার্বিকভাবে ৭ ম্যাচে ৫৬.০০ গড়ে ১৬৮ রান করেছেন। চার মেরেছেন ১১টি। ছক্কা হাঁকিয়েছেন ১৩টি। বল হাতে ৩টি উইকেটও নিয়েছেন পোলার্ড।
12
বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। এতে সভাপতি পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলের আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আব্দুল বাছেদ নির্বাচিত হয়েছেন।গত শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় কুমার রজত নির্বাচনের ফল ঘোষণা করেন।৩৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মতিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী একেএম মাহবুবর রহমান পেয়েছেন ৩৩৬ ভোট। ৩৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল বাছেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনীত প্রার্থী এএইচএম গোলাম রব্বানী খান রোমান পেয়েছেন ২৭৫ ভোট। আর গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের আব্দুল লতিফ পশারী ববি পেয়েছেন ১০৬ ভোট।
6
১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত ভাগ হলো। জন্ম হলো পাকিস্তানের। আবদুল আহাদ তখন কলকাতায়। ১৬ আগস্ট ছিল ঈদ। রেডিও থেকে আবদুল আহাদকে বলা হয়েছিল, সে দিন যেন তিনি দুটো প্রোগ্রাম করেন। একটি প্রচারিত হবে সকালে, অন্যটি রাতে। সকালের অনুষ্ঠানের জন্য সিকান্দার আবু জাফরের লেখা দুটো গান তিনি রেকর্ড করিয়েছিলেন সমবেত সংগীত হিসেবে। রাতে করেছিলেন গীতিবিচিত্রা, লিখেছিলেন ফৈয়াজ হাশমী। মুসলমান শিল্পীরাই সে অনুষ্ঠানে গান করেছিলেন। তালাত মাহমুদ, মহিতুল হক, ইফতেফার আলম, হুসনা বানু, জাহানারা আহসান ও নীরু শামসুন নাহার অংশ নিয়েছিলেন গানে।দেশ ভাগ হয়ে গেলে আব্বাসউদ্দীন সমবেত কণ্ঠে পাকিস্তানের ওপর দুটি গান রেকর্ড করালেন গ্রামোফোন কোম্পানি থেকে। তারাই কাজটি দিয়েছিল। কিন্তু সে গান রেকর্ড করতে গিয়ে আব্বাসউদ্দীনকে বিপদে পড়তে হলো। হিন্দু যন্ত্রীরা বেঁকে বসলেন। বললেন, পাকিস্তানি গানের সঙ্গে তাঁরা বাজাবেন না। তখন গ্রামোফোন কোম্পানি গ্র্যান্ড হোটেলের ফির পো রেস্তোরাঁয় বাজাতেন যে ক্যাসানোভা, তার দলকে দিয়েই বাজানোর কাজটি করালেন।তখন মুসলমানরা কলকাতা থেকে ঢাকায় আসার কথা ভাবছেন। আবদুল আহাদ কোনো এক কাজে ঢাকায় গেলে তাঁকে ঢাকা বেতারে প্রযোজক হিসেবে যোগ দেওয়ার জন্য বলা হলো। কলকাতায় ফিরলেন। দোটানায় পড়ে গেলেন আবদুল আহাদ। হেমন্তের রেকর্ডিং ছিল একদিন। এটাই আবদুল আহাদের করা শেষ রেকর্ডিং। যে গানগুলো করেছিলেন হেমন্ত, সেগুলো হলো 'চক্ষে আমার তৃষ্ণা...', 'আমার গোধূলি লগন...', 'পাগলা হাওয়ার বাদল দিনে...,' 'তোমায় গান শোনাব...'।হেমন্তকে বললেন আহাদ, 'আমাকে ঢাকা বেতারে যোগ দিতে বলছে।'হেমন্ত বললেন, 'তুই চলেই যা। কারণ এখানকার যা পরিস্থিতি, তাতে করে তোকে খুব অসুবিধায় পড়তে হবে। সবাই তো আর হেমন্ত নয়।'আবদুল আহাদ ঠিক করে ফেললেন, ঢাকায় যাবেন।সূত্র: আবদুল আহাদ, আসা যাওয়ার পথের ধারে, পৃষ্ঠা ১১৯-১২২
6
ঢাকা: বাংলা গানের এক বিস্ময়কর প্রতিভা আজম খান। বলা চলে, তিনি নিজেই একটা গান। নিজেই একটা ইতিহাস। পপ গানের এই জাদুকরের প্রস্থানের এক দশক পূর্ণ হলো। বাংলা গানে এখনো আজম খান সমান প্রাসঙ্গিক। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করলেন ফেরদৌস ওয়াহিদ।গান দিয়েই পরিচয়১৯৭৩ সালের কথা। বাংলা গান গাওয়া তখনো শুরু করিনি। আমরা কয়েকজন বন্ধু একসঙ্গে গান করতাম। একটা ব্যান্ড ছিল আমাদের। দলে ছিল ইশতিয়াক, ল্যারি, ইদুসহ বেশ কয়েকজন। হোটেল কন্টিনেন্টালে ইংরেজি গান করতাম আমরা। ফিরোজ সাঁই, বিখ্যাত গায়ক, আমার বন্ধু। ফিরোজের মুখেই প্রথম আজম খানের নাম শুনি। একদিন সে বলল, আমার পরিচিত এক ছেলে আছে। আজম নাম। ভালো গান। তাঁকে নিয়ে বাংলা গান করা যেতে পারে।কিন্তু আমাদের দলে তখন কেউ বাংলা গান করার পক্ষে ছিল না। তারপরও আমি ফিরোজ সাঁইকে বললাম, তুমি আজমকে নিয়ে আসো। একদিন ফিরোজের সঙ্গে আজম খান এল। পরিচয় হলো। গান হলো। প্রথম দিনেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা হলো আমার। তাঁর গান খুব ভালো লাগল। বিশেষ করে তাঁর পরিবেশনার ধরন। পরিকল্পনা করলাম, গান রেকর্ড করার। তৈরি হলো গানইন্দিরা রোডে তখন একটি স্টুডিও ছিল। আড়াই শ টাকা দিয়ে আমরা এক শিফট ভাড়া করলাম। ওই দিন আজম খান ও আমি দুজন মিলে চারটি গান রেকর্ড করলাম। আজম খান গাইল-'ওরে সালেকা ওরে মালেকা' এবং 'হাইকোর্টের মাজারে'।আমি গাইলাম-'চাঁদ জাগে তারা জাগে' আর 'দুনিয়াটা কত যে মজার'। স্টুডিওর মালিক যিনি ছিলেন, তাঁর খুব ভালো লাগল গানগুলো। এতটাই ভালো লাগল যে তিনি আমাদের গানগুলো রেকর্ড আকারে বের করার দায়িত্ব নিয়ে নিলেন। সুপারভিশন করে দিলেন আজম খানের বড় ভাই আলম খান।স্টুডিওর মালিক কথা রেখেছিলেন। চারটি গানই প্রকাশ হয়। দেশজুড়ে আলোড়ন তোলে গানগুলো। বিশেষ করে আজম খানের গান দুটো তো মানুষের মুখে মুখে ছড়িয়ে যায়। এ জনপ্রিয়তার রেশ ধরেই পরে তৈরি হলো 'উচ্চারণ' ব্যান্ড। দুটি ঘটনাআজম খানকে আমি দুভাবেই দেখেছি। বন্ধু হিসেবে আর শিল্পী হিসেবে। আমাদের সঙ্গে সে কখনো তারকার মতো ব্যবহার করত না। হাসি-আড্ডায় জমিয়ে রাখত। প্রচণ্ড ছেলেমানুষি করত। তাঁর দুষ্টুমির দুটো ঘটনা বলি।ঘটনা একএক শোতে আমরা কয়েকজন শিল্পী অংশ নিয়েছি। দর্শক আজম খানের নাম ধরে আওয়াজ তুলছে। এটা দেখে আমি ওকে বললাম মঞ্চে উঠে যেতে। ও হেসে বলল, 'তোরা আগে গান শোনাতে থাক। আমি ততক্ষণ ঘুমিয়ে আসি। ঘুম ভাঙলে তারপর গান শোনাব।'ঘটনা দুই১৯৭৪ সাল। তখন সিনেমা হলেও টিকিট কেটে গানের অনুষ্ঠান হতো। জোনাকি সিনেমায় আমাদের একটা অনুষ্ঠান হবে। সবাই অনুষ্ঠানে যাব। ঠিক আগমুহূর্তে আজম হাসতে হাসতে বলল, 'আমার শরীর ভালো লাগছে না। আমি যামু না। আমারে অন্যভাবে নেওয়ার ব্যবস্থা কর।'এরপর ওর জন্য গাড়ি আনা হলো। গেল না। রিকশা ডাকা হলো। তা-ও গেল না। সবাই মিলে ভাবলাম, একটা ভ্যানগাড়ি পাঠাই। ভ্যানগাড়ি দেখে আজমের ঠোঁটে হাসি ফুটে উঠল, এবার ঠিক আছে। সত্যি সত্যিই সে ভ্যানগাড়িতে চড়ে অনুষ্ঠানের জন্য বের হয়।এই হলো আজম খান। পরিস্থিতি যেমনই হোক, সবকিছু সহজভাবে নিতে পারত। অনেকে যখন তারকাখ্যাতির অহমে অন্ধ, তখনো সে নিজেকে আলাদা ভাবত না। এতটাই সাদাসিধে মানুষ ছিল আজম খান। শেষ আলাপআজম খানের বিদায়ের পাঁচ দিন আগের কথা। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল তাঁকে। যেহেতু জানি, ও সিঙ্গাপুর যাচ্ছে, তাই ফোন দিলাম। কথা হলো কিছুক্ষণ। একপর্যায়ে বলল, 'ফেরদৌস, আমি এখন আর কাউকে বিশ্বাস করি না। মানুষগুলা জানি কেমন। গানের মাঠের অবস্থাও ভালো না। আমারও আর ফেরা হবে না। তুই রাগ করে গানবাজনা বন্ধ করে দিস না বন্ধু। গান চালিয়ে যা।'জানি না, তাঁর এই কথার মধ্যে কোনো অভিমান লুকিয়ে ছিল কি না। কাউকে বিশ্বাস না করার রহস্য আজও জানা হয়ে ওঠেনি। তারপরও ভেবেছিলাম, যে অভিমান থেকে এ কথা বলুক না কেন, গানে আজম ঠিকই ফিরবে। কিন্তু সেদিনের সেই কথাই যে শেষ আলাপ হবে, তা বুঝতে পারিনি।
2
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১১ জন এবং নারী দুই জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৬২ জনে। এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৩৮ জন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন। এতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৯২ শতাংশ। বুধবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন হয়েছে। দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
6
সাতক্ষীরায় নির্মাণাধীন চার তলা ভবন থেকে পড়ে নাজমুল হাসান (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) রাত ৮টার দিকে শহরের রাজার বাগান কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের ওবেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে লাইট জ্বালিয়ে অন্যান্য শ্রমিকদের সঙ্গে শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকার জনৈক আব্দুল হামিদের নির্মাণাধীন ৪তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন নাজমুল। এসময় তিনি অসাবধানতাবশত ভবন থেকে পড়ে যান। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হন তিন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার (১০ মে) সকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
6
কঠোর বিধি নিষেধের চতুর্থ দিনে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আসছেন ঢাকামুখী হাজারো মানুষ। গণপরিবহন বন্ধ থাকালেও যাত্রীরা ব্যক্তিগত প্রাইভেটকার, মোটরসাইকেল, ব্যাটারিচালিত ইজিবাইকসহ ছোট ছোট যানবাহনে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আসছেন। তবে ফেরিঘাট এলাকায় কঠোর নজরদারি থাকলেও নানা অজুহাতে ফেরি পার হচ্ছেন এসব যাত্রীরা। বিধি নিষেধে যাত্রী ও যানবাহনের চাপ কমে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, মহাসড়কে বিধি-নিষেধে যেসব যানবাহন চলাচল করছে তাদেরকে আটক করছি। তবে যারা এসব যানবাহনে চলাচল করেন তারা সচেতন না। তারা সচেতন হলে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হত। অন্যদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহক করপোরেশন (বিআইডাব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জরুরী যানবাহন পারাপারের জন্য ছোট-বড় আটটি ফেরি চলাচল করছে। তবে ফেরিতে বেশ কিছু যাত্রী জরুরী কাজে আসা-যাওয়া করছেন। বিডি প্রতিদিন / অন্তরা কবির
6
পটুয়াখালীর বাউফল উপজেলার বাণিজ্যিক কেন্দ্র কালাইয়া বন্দর। বন্দরের মূলঅংশ জুড়ে আছে আলোকী নদী। এ নদী দিয়ে পণ্যবাহী জাহাজসহ বন্দরে ডাবল ডেকার, সিঙ্গেল ডেকার লঞ্চ, ট্রলার, কার্গো আসা-যাওয়া করত। সেই নদী এখন খালে পরিণত হয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন্দরের পরিত্যক্ত ময়লা-আবর্জনা নদীতে ফেলা ও নদীর দুই পাড় দখলের কারণে একসময়ের উত্তাল আলোকী নদী বর্তমানে দখলে-দূষণে খালে পরিণত হয়েছে।সরেজমিন দেখা গেছে, উত্তর-দক্ষিণমুখী তেঁতুলিয়া নদী থেকে পশ্চিম দিকে থেকে শাখা নদী হিসেবে কালাইয়া বন্দরের ভেতর দিয়ে বের হয়ে গেছে আলোকী নদী। এ নদীর প্রায় চার কিলোমিটারের কূল ঘেঁষে গড়ে উঠেছে বন্দরের পাইকারি ও খুচরা বাজার। রয়েছে দক্ষিণাঞ্চলের বৃহত্তর ধান ও গরু-মহিষের সোমবারের হাট। এ হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে শতাধিক আড়তদার বা কমিশন এজেন্ট প্রতিষ্ঠান।বন্দরের প্রবীণ ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, একসময়ের উত্তাল আলোকী নদী এখন খালে পরিণত হচ্ছে। এ নদীতে বন্দরের পরিত্যক্ত ময়লা-আবর্জনা ফেলার কারণে যেমন দুই পাড় ভরাট হয়ে যাচ্ছে; তেমনি দখলদারেরা নদীর পাড় দখল করে গড়ে তুলেছেন নানা স্থাপনা।বাউফল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম বলেন, ২০ বছর আগেও এ নদী দিয়ে বন্দরের পণ্যবাহী জাহাজ প্রবেশ করত। এখন নদীর যে অবস্থা, জাহাজ তো দূরের কথা ছোটখাটো একটি কার্গো প্রবেশ করতে হলে নদীতে কখন জোয়ার আসবে সে অপেক্ষা করতে হয়। না হয় কার্গো থেকে পণ্য খালাস করে ছোট নৌকায় বন্দরে নিয়ে আসতে হয়। এ কারণে বন্দরের ব্যবসায়ীরা মাঝেমধ্যেই আর্থিক ক্ষতির মুখে পড়েন।কালাইয়া বন্দর আড়তদার সমিতির সভাপতি বলেন, 'দ্রুত সময়ের মধ্যে আলোকী নদী দখলদারদের উচ্ছেদ করে ড্রেজিংয়ের মাধ্যমে নদীর গতিপথ আগের মতো ফিরে আসুক, সেই দাবি করছি।'পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কাইছার আলম বলেন, গুরুত্বপূর্ণ এই আলোকী নদীর নব্যতা ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, নদীর দুই পাশে যে দখলদারেরা রয়েছেন, তাঁদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
6
জাহ্নবী কাপুর বলিউডের নতুন তারাদের ভেতর বেশ উজ্জ্বলভাবে আলো ছড়াচ্ছেন। ইনস্টাগ্রামে জাহ্নবী কাপুর একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কার দিকে যেন তাকিয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'এই যে বাবু, তোমার দিকে তাকিয়ে আছি।' ২৩ বছর বয়সী জাহ্নবীর এই ছবি ভক্তদের বেশ মনে ধরেছে। ধড়ক খ্যাত তারকার এই ছবিতে ইতিমধ্যে পাঁচ লাখের বেশি লাইক জড়ো হয়েছে। মন্তব্য করেছেন প্রায় সাড়ে তিন হাজার ভক্ত। ভক্তদের একজন জানতে চেয়েছেন, 'কে এই বাচ্চা? জাহ্নবী, তুমি কি এখন একটা বাচ্চা চাও?' জাহ্নবীও মজা করে সায় দিয়ে লিখেছেন, 'হ্যাঁ'। জাহ্নবীর এই একটা 'হ্যাঁ'-এর নিচেও জড়ো হয়েছে শত শত লাইক। কোয়ারেন্টিনে বাবা বনি কাপুর ও ছোট বোন খুশি কাপুরের সঙ্গে চমৎকার সময় কাটছে জাহ্নবীর। কিছুদিন আগেই তাঁদের বাড়ির এক গৃহকর্মীর করোনা ধরা পড়েছে। তবে পরীক্ষায় জানা গেছে, তাঁরা সবাই ভালো আছেন। সম্প্রতি নিজের পুরোনো ফোন ঘেঁটে বেশ কিছু ছবি, ভিডিও আর মিম উদ্ধার করেছেন। আর সেই সব শেয়ার করছেন ইনস্টাগ্রামে। দুই বোন বসে রংতুলি দিয়ে ছবি আঁকছেন। হাসি, আড্ডা আর খুনসুটিতে কাটছে তাঁদের দিন। মা শ্রীদেবীর পুরোনো ছবিও শেয়ার করছেন। জাহ্নবীকে এরপর দেখা যাবে গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল, রুহি আফজা ও দোস্তানা টু ছবিতে।
2
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ জন নার্স। যাঁরা ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনার টিকাদান কর্মসূচিতে অংশ নেন। তাঁদের মধ্যে কাউকে পরিবার থেকে বাঁধা দেওয়া হয়েছিল এই কাজে যেতে। কেউবা বলছেন মানুষের সেবা দিতে এ পেশায় এসেছেন, তাই স্বাস্থ্যঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছেন।গত বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা ৬৩ হাজার ৫৯১ জনকে করোনাভাইরাসের টিকা দিয়েছেন-এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে টিকা নিতে আসা লোকজন ওই নার্সদের সেবায় সন্তুষ্ট বলে জানিয়েছেন টিকাগ্রহীতারা।১১ জন নার্স হচ্ছেন, সিনিয়র স্টাফ নার্সের ইনচার্জ নাজমিন আক্তার, নার্স সুপারভাইজার আনজুমান আরা বেগম, ভারপ্রাপ্ত সুপারভাইজার আনোয়ারা বেগম, সিনিয়র স্টাফ নার্স নিলুফা ইয়াছমিন, আনোয়ারা খাতুন, জুলেখা পারভীন, জহুরা বেগম, সামিনা জাহান, ফাতেমা খানম, রাজিয়া সুলতানা এবং মিডওয়াইফ (ধাত্রী) নার্স হালিমা খাতুন।গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদানকেন্দ্রে দেখা গেছে, সকাল পৌনে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ জন নার্স স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি কেন্দ্রের তিনটি বুথে অবস্থান নেন। সকাল ৬টায় সবার আগে নিতে আসেন গুডুম্বা গ্রামের আনোয়ারা বেগম (৭০)। তিনি সকাল ৯টায় টিকাদানকেন্দ্রের নারীদের বুথে টিকা নেন। তিনি বলেন, 'মুই বুড়া মানুষ, মুরকে গেরামের রুবিয়া মুকি সাথে করে নিয়ে আছে। বুড়া মানুষ দেখে নার্সেরা খুব আস্তে সুচ ফুঁড়ে টিকা দিল। তাঁর সঙ্গে আসা রুবিয়া খানম তিনিও টিকা দিয়েছেন।'নার্স হালিমা খাতুন বলেন, 'ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মানুষের সেবা করার। আল্লাহ সেই আশা পূরণ করেছে আমার। তাই নিজে উদ্বুদ্ধ হয়ে টিকাদান কর্মসূচিতে যুক্ত হয়েছি।'নার্সের সুপারভাইজার আনোয়ারা বেগম বলেন, 'করোনার টিকা দিতে আমার পরিবার থেকে বাধা দিয়েছিল। আমি শুনিনি, যেহেতু মানুষের সেবা দিতেই এই পেশায় এসেছি, সেহেতু মরণেই ভয় না করে আমি মানুষকে টিকা দিচ্ছি।'সিনিয়র স্টাফ নার্স জহুরা বেগম বলেন, 'আমরা জীবনের ঝুঁকি নিয়ে টিকা দিতে আসা লোকজনদের সেবা দিই। এ কাজে ঝুঁকি থাকলেও মানুষের সেবা দিতে পেরে খুব ভালো লাগে।'উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রুহুল আমিন বলেন, 'শুরু থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেরা করোনাকালীন সময়ে ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তাঁরা টিকা নিতে আসা লোকজনদের সঙ্গে ভালো আচরণ করেন, এটা সেবা নেওয়ার পর রোগীরাই আমাকে জানিয়েছেন।'উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেরা নিরলসভাবে টিকা নিতে আসা লোকজনদের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া রয়েছে।'
6
পুলিশ বাহিনীতে ভালো কাজ করার অমিত সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা ও আইনি সক্ষমতাকে কাজে লাগিয়ে পুলিশকে মানুষের প্রথম ভরসাস্থলে পরিণত হতে হবে। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে বরিশাল রেঞ্জ, বরিশাল মেট্রোপলিটন ও অন্যান্য পুলিশ ইউনিটের প্রায় আড়াই হাজার পুলিশ সদস্যের সঙ্গে প্রায় ৩ ঘণ্টাব্যাপী মতবিনিময়কালে এ কথা বলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। মতবিনিময় সভার শুরুতে অকাল প্রয়াত পুলিশের এআইজি সাঈদ তারিকুল হাসান ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসি আনিসুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুলিশ প্রধান বলেন, পুলিশের হ্যামিলনের বাঁশিওয়ালা হওয়ার সুযোগ রয়েছে। অফিসার ইনচার্জই (ওসি) হবেন তার এলাকার হ্যামিলনের বাঁশিওয়ালা। বিট পুলিশের কর্মকর্তা হবেন ওই বিটের হ্যামিলনের বাঁশিওয়ালা। তিনি বলেন, এখন সময় এসেছে পুলিশ সদস্যদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। জনগণকে নির্মোহ সেবা দিতে হবে। বিনিময়ে তাদের শ্রদ্ধা পাবেন, ভালবাসা পাবেন। আইজিপি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে পুলিশ প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এবার করোনাকালে জনসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। মানুষ এর প্রতিদানও দিয়েছে। করোনাকালে সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যদের চিকিৎসায় গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল আধুনিকায়ন করা হয়েছে। বিভাগীয় হাসপাতালের আধুনিকায়ন করা হচ্ছে। পুলিশ সদস্যদের সন্তানদের শিক্ষায় আটটি বিভাগে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান করা হচ্ছে। পুলিশ সদস্যদের কল্যাণে যথাসম্ভব সকল উদ্যোগ নেয়া হয়েছে। কল্যাণ ও শৃঙ্খলা এক নয়। শৃঙ্খলার সঙ্গে কোনভাবেই আপোষ করা হবে না। এ সময় সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ বিভিন্ন বিষয়ে আইজিপির দৃষ্টি আকর্ষণ করেন। আইজিপি উত্থাপিত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে তা সমাধানের আশ্বাস দেন। এর আগে সোমবার সকালেই আইজিপি বরিশালে জেলা পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় ও তিনি জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটক প্রত্যয় উদ্বোধন করেন।
6
রোহিঙ্গা সংকট সমাধানে ভিয়েতনাম ভূমিকা রাখবে বলে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন। বুধবার বিকেলে ভিয়েতনাম-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ফোনালাপে তিনি এ নিশ্চয়তা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে জানানো হয়, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে আশিয়ান ফ্রেমওয়ার্কের আওতায় সংকট সমাধানে ভিয়েতনাম জোরালো ভূমিকা রাখবে।আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরেন। আশিয়ানে এ সংকটের টেকসই সমাধানে দ্রুততম সময়ের মধ্যে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে ভূমিকা রাখতে ভিয়েতনামকে আহ্বান জানান তিনি। এ সময়ে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের ওপর যে আর্থসামাজিক চাপের সৃষ্টি হয়েছে তা তুলে ধরেন এ কে আবদুল মোমেন। সেই সঙ্গে পুরো অঞ্চলে রোহিঙ্গাদের কারণে বাড়তে থাকা নিরাপত্তা ইস্যুগুলো, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, আন্তসীমান্ত অপরাধ, মানবপাচার, মাদক চোরাচালানের বিষয়গুলো তুলে ধরেন। মিয়ানমারের বন্ধু হিসেবে ভিয়েতনামকে চাপ দিতে অনুরোধ করেন এ কে আবদুল মোমেন।আলাপকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্যাপনের আশা প্রকাশ করেন। এ সময়ে দুই দেশের বাণিজ্য বাড়াতে এবং বাংলাদেশের বাণিজ্য ব্যবধান কমাতে আহ্বান জানান তিনি। এ ছাড়া বাংলাদেশের হাইটেক পার্ক ও ১০০ অর্থনৈতিক অঞ্চলে ভিয়েতনামের ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করেন এ কে আবদুল মোমেন। ফোনালাপের সময়ে আসিয়ানে বাংলাদেশকে সেক্টরাল সংলাপ অংশীদার হিসেবে প্রার্থী হিসেবে ভিয়েতনামের সহযোগিতা চেয়েছেন এ কে আবদুল মোমেন। সেই সঙ্গে দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ বাড়ায় সন্তোষ প্রকাশ করে ভিয়েতনামের পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের জন্য উৎসাহ দেন তিনি।দুই দেশের বাণিজ্য বাড়াতে যৌথ বাণিজ্য কমিশনের প্রস্তাব দেন ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী। আলাপকালে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষেত্রে বিভিন্ন নির্বাচনে একত্রে কাজ করার বিষয়ে একমত হয়েছে তাঁরা। ফোনালাপে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একে অপরকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান দুই পররাষ্ট্রমন্ত্রী।
6
ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আটক হওয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পিবিআই। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সরাফউদ্দিন আহমেদ এ আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকালে রুহুল আমিনকে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো: শাহআলম ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সোনাগাজী পৌর শহরের নিজ বাড়ী থেকে রুহুল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। রুহুল আমিন ওই মাদরাসার সদ্য বাতিল হওয়া পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই মামলার অন্যতম দুই আসামি মাদরাসা শাখা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শামীম ও নুর উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে রুহুল আমিনের নাম উঠে আসে। শামীম জবানবন্দিতে জানায়, রাফির শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পর দৌঁড়ে নিচে নেমে রুহুল আমিনকে ফোনে রাফিকে আগুন দেওয়ার বিষয়টি জানায় সে। তখন রুহুল আমিন তাকে বলেন, 'আমি জানি। তোমরা চলে যাও।' এদিকে ২৭ মার্চ মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে যৌন হয়রানির পর রাফির ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর ছিলো রুহুল আমিন। তিনি এ সম্পর্কে থানায় মামলা কিংবা কাউকে না জানাতে রাফির পরিবারকে চাপ দেয়। নিষেধাজ্ঞা অমান্য করে মামলা দেয়ায় এবং অধ্যক্ষ সিরাজ উদদৌলা গ্রেফতার হওয়ায় রাফির পরিবারের উপর নাখোশ হন রুহুল আমিন। ৬ এপ্রিল রাফির মৃত্যুর পরও ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে রুহুল আমিন ও ওসি মোয়াজ্জেম নানা কুটকৌশল করে অনুসন্ধানে বেরিয়ে আসে। এক পর্যায়ে ৮ এপ্রিল ওসি মোয়াজ্জেমকে প্রত্যাহার করে মামলাটি পিবিআইতে হস্তান্তর করার পর বেকায়দায় পড়ে যায় রুহুল আমিন। একেএকে এজাহারভুক্ত ৮ আসামীসহ ঘটনায় অভিযুক্ত আরো ৭ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দিয়েছে। গত ক'দিন ধরেই রুহুল আমিনের গ্রেফতারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার জেলা আওয়ামীলীগের বর্ধিত সভাতে বিতর্কিত এ আওয়ামীলীগ নেতা অংশ না নেয়ায় তার গ্রেফতারের বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার করা না হলেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরধারীতে ছিলেন।
6
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে সাজু (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে হরিপুর থানায় অভিযোগ দেয়। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে। আটক সাজু হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া এলাকার হবিবর রহমানের ছেলে। আর ভুক্তভোগীস্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। বিডি প্রতিদিন/এমআই
6
হাওর বেষ্টিত ভাটির জনপদ খ্যাত তাহিরপুর উপজেলায় শনিবার দুপুর পর্যন্ত এ্যান্টিজেন পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জনের এ্যান্টিজেন পরীক্ষা করা হয় এরমধ্যে দুপুরে ১৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। অন্য ৯ জনের নমুনা সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী এ্যান্টিজেন পরীক্ষায় শনিবার দুপুরে ১৪ জনের করোনা পজেটিভ হওয়ার সত্যতা নিশ্চিত করে ভোরের কাগজকে জানিয়েছেন, এ যাবৎ কালে উপজেলায় মোট ৮২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে মোট আক্রান্ত হয়েছেন, ১৫২ জন। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৩জন, স্বাস্থ্য কমপ্লেক্সে আইসলোশনে আছেন ৮ জন, নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৭৭ জন, এ পর্যন্ত উপজেলায় সুস্থ্য হয়েছেন ৭৭জন। সর্বশেষ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় ২২জুলাই রাতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের সত্তর বছর বয়স্ক ইয়াকুব আলী করোনা আক্রান্ত হয়ে মারা যান।
6
বান্দরবানের লামায় আগুনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাড়াগুলোতে 'খাদ্যসংকটের' বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করেছে জেলা পরিষদ। গত বুধবার তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলে। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।এদিকে প্রথমে ক্ষতিগ্রস্ত ৩৬ জুমিয়া পরিবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনের দেওয়া ত্রাণ ফিরিয়ে দেয়। তবে জনপ্রতিনিধিদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পার্বত্য জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দেওয়া ত্রাণ গ্রহণ করেছে। তদন্ত দলের আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মোজাম্মেল হক বাহাদুর এ তথ্য নিশ্চিত করেন।এর আগে গত ২৬ এপ্রিল উপজেলার সরই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডে ৩টি পাড়ায় জুমে অগ্নিকাণ্ডে প্রায় ৩০০ একর জুমের ফসল পুড়ে যায়। এ ঘটনায় লামা রাবার ইন্ডাস্ট্রিজকে দায়ী করছেন পাড়াবাসী। জায়গা দখলের জন্য রাবারবাগানের মালিকের লোকজন ওই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন বলে তাঁদের অভিযোগ। পরে পাড়ার কার্বারির করা মামলায় রাবার ইন্ডাস্ট্রিজের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিকে জুমের ফসল পুড়ে যাওয়ায় ওই এলাকার তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়ায় খাদ্যসংকটের খবর সংবাদমাধ্যমে আসে। এর জের ধরে ঘটনার সুষ্ঠু তদন্তে একটি তদন্ত দল গঠন করা হয়।তদন্ত দলের আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার নির্দেশে এ তদন্ত দল গঠন করা হয়। এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।ত্রাণ ফেরত দেওয়ার কারণ হিসেবে লাংকুম ম্রো, রুইপাও ম্রো ও রেংয়ান ম্রো বলেন, রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ত্রাণ নিয়ে এলেও তাঁর পেছনে লামা রাবার ইন্ডাস্ট্রিজের লোকজন ছিলেন। তাই তাঁরা ভাবছিলেন, ত্রাণগুলো রাবার ইন্ডাস্ট্রিজের দেওয়া, তাই সেই ত্রাণ গ্রহণ করেননি। পরে উপজেলা পরিষদ ত্রাণ দিয়েছে জেনে সোমবার গ্রহণ করা হয়েছে। এ সময় তাঁরা ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির জন্য প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা চান।দুর্বৃত্তের দেওয়া আগুনে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম লাংকম ম্রোপাড়া, জয়চন্দ্র ত্রিপুরাপাড়া এবং রেংয়ান ম্রোপাড়ার ৩৬টি পরিবারের জুমের জমি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনা তদন্তে পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মোজাম্মেল হক বাহাদুরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে জেলা পরিষদ। কমিটির সদস্যরা হলেন জেলা পরিষদ সদস্য সিংইয়ং ম্রো ও বাশৈচিং মারমা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান এবং ইউএনডিপি-সিএইচটিডিএফের জেলা ব্যবস্থাপক খুশীরায় ত্রিপুরা। গত মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ও ঘটনার বিস্তারিত জানতে তাঁরা সেখানে যান।মঙ্গলবার তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেয়। সহানুভূতি হিসেবে প্রত্যেক পরিবারকে ৫০ কেজি করে চাল ও ২ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করে। এ সময় লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিছ, ইউপি সদস্য ও পাড়া কার্বারিরা উপস্থিত ছিলেন।
6
১১ জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিন। বাংলা ১৩০৬ সনের এই দিনে (২৪ মে, ১৮৯৯) পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়ায় তাঁর জন্ম। নজরুলের বাবা কাজী ফকির আহমেদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও মাজারের খাদেম। নজরুলও একেবারে ছোটবেলায়ই মসজিদে মুয়াজ্জিনের কাজ করেছেন। মাত্র ৯ বছর বয়সে ১৯০৮ সালে বাবার মৃত্যুর পর নজরুলের পরিবার চরম অভাব-অনটনে পড়লে তাঁর শিক্ষাজীবন ব্যাহত হয়। মাত্র ১০ বছর বয়সেই তাঁকে জীবিকার জন্য কাজে নামতে হয়। তাঁর ছোটবেলার ডাক নাম দুখু মিয়া। জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়েছে তাঁকে। লেটোর দলে কাজ করেছেন, রুটির কারখানায় কাজ করেছেন, সৈনিকের জীবনও বেছে নিয়েছিলেন। ১৯১৭ থেকে ১৯২০ সাল পর্যন্ত ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীর ৪৯তম বাঙালি রেজিমেন্টে হাবিলদার পদে চাকরি করেছেন। 'হেথা নয়, হেথা নয়, অন্য কোথা অন্য কোন্খানে'-ওই অস্থিরতা, চঞ্চলতাই যেন ছিল নজরুলজীবনের বৈশিষ্ট্য। কবি হিসেবে বেশি খ্যাতি অর্জন করলেও তিনি গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, নাট্যকার, সম্পাদক ছাড়াও রাজনীতিতেও জড়িয়ে ছিলেন।নজরুল সৃষ্টিশীল ছিলেন ১৯৪২ সাল পর্যন্ত। ওই বছরই তিনি অসুস্থ হয়ে পড়েন। অনেক চিকিৎসা ও চেষ্টা সত্ত্বেও তাঁকে আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হৃদয়জুড়ে ছিল কবির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ আগ্রহ ও চেষ্টায় নজরুলকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল। তাঁকে বাংলাদেশের 'জাতীয় কবি' হিসেবে মর্যাদা দেওয়া হয়। বাংলাদেশে আসার পর কবির চিকিৎসা, যত্নআত্তির অভাব না হলেও তিনি সুস্থ হয়ে ওঠেননি। তাঁর মৃত্যু হয়েছে ঢাকায় বাংলা ১৩৮৩ সনের ১২ ভাদ্র (২৯ আগস্ট, ১৯৭৬)।মসজিদের পাশে তাঁকে কবর দেওয়ার কথা তাঁর একটি কবিতায় আছে। তাই তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়েছে। এ থেকে কারও মনে হতে পারে যে নজরুল বুঝি খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন অথবা তাঁর সাহিত্যের মূল উপজীব্য বুঝি ছিল ইসলাম ধর্ম।না, নজরুল মোটেও ধর্মীয় কবি ছিলেন না। এটা সত্য যে তিনি হামদ, নাত, গজলসহ ইসলামি সংগীত রচনা করেছেন, তাঁর লেখায় আরবি-ফারসি শব্দও প্রচুর ব্যবহার করেছেন। আবার তিনি শ্যামাসংগীত, ভজন, কীর্তনও লিখেছেন। হিন্দুদের দেব-দেবী তাঁর লেখায় স্থান পেয়েছে। প্রকৃতপক্ষে তিনি ছিলেন উদার ও অসাম্প্রদায়িক চিন্তার একজন মানুষ। প্রাতিষ্ঠানিক ধর্মচর্চায় তাঁর আগ্রহ দেখা যায়নি। ধর্মবিশ্বাস দিয়ে নয়, তিনি মানুষকে দেখতেন মানুষ হিসেবে। তিনি লিখেছেন: 'নদীর পাশ দিয়ে চলতে যখন দেখি একটি লোক ডুবে মরছে, মনের চিরন্তন মানুষটি তখন এ প্রশ্ন ভাবার অবসর দেয় না যে, লোকটা হিন্দু না মুসলমান, একজন মানুষ ডুবছে এইটেই-- সবচেয়ে বড়ো, সে ঝাঁপিয়ে পড়ে নদীতে -- মন বলে আমি একজন মানুষকে বাঁচিয়েছি।' ধর্মাচরণ নিয়ে নজরুলকে বিদ্রূপ-গঞ্জনা কম সহ্য করতে হয়নি। আক্ষেপ করে তিনি বলেছেন: 'কেউ বলেন আমার বাণী যবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি মাত্র হিন্দু-মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যাণ্ডশেক করবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়েও অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে, আমার গাঁটছড়ার বাঁধন কাটতে বেগ পেতে হবে না। কেননা, একজনের হাতে আছে লাঠি, আর একজনের আস্তিনে আছে ছুরি। বর্তমানে সাহিত্য নিয়ে ধুলোবালু, এত ধোঁয়া, এত কোলাহল উঠছে যে ওর মাঝে সামান্য দীপবর্তিকা নিয়ে পথ খুঁজতে গেলে আমার বাতিও নিভবে, আমিও মরব।'নজরুল বেঁচে ছিলেন ৭৭ বছর। কিন্তু এর মধ্যে ৩৫ বছর ছিলেন জীবন্মৃত। তিনি তার কবিতায় বলেছিলেন: 'তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, সারাদিনমান কোলাহল করি কারো ধ্যান ভাঙিব না। - নিশ্চল-নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধবিধুর ধূপ।' ১৯৪২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেরকমই ছিলেন।কাজী নজরুল ইসলাম লেখালেখিতে সক্রিয় ছিলেন মাত্র ২২ বছর। এই অল্প সময়ে তিনি কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ-কত কিছুই না লিখেছেন। অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা নজরুলের জীবন ছিল একদিকে ছন্নছাড়া, অন্যদিকে ধূমকেতুর মতো।'বিদ্রোহী' কবিতা লিখে কাজী নজরুল প্রথম বাঙালি পাঠকমহলে আলোড়ন তৈরি করেন। তিনি এই কবিতায় নিজেকে তুলে ধরেই যেন লিখেছেন :আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির-গৃহহারা যত পথিকের,আমি অবমানিতের মরম-বেদনা, বিষ জ্বালা,প্রিয়-লাঞ্ছিত বুকে গতি ফের!আমি অভিমানী চির-ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়,চিত-চুম্বন-চোর কম্পন আমি থর-থর-থর প্রথম পরশ কুমারীর!...মহা-বিদ্রোহী রণ-ক্লান্তআমি সেই দিন হব শান্ত,যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভুমে রণিবে না-বিদ্রোহী রণ-ক্লান্তআমি সেই দিন হব শান্ত।এই কবিতায় কাজী নজরুল যেমন ভৃগু ভগবান বুকে পদচিহ্ন এঁকে দিতে চেয়েছেন, তেমনি খোদার আসন আরশ ছেদিয়া ওঠার কথাও বলেছেন।বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি পেলেও প্রেম ও প্রকৃতি কাজী নজরুলের কবিতা ও গানে প্রবলভাবেই উপস্থিত। বিদ্রোহীর মনেও যে প্রেম আছে, তারও যে প্রিয়ার খোঁপায় তারা ফুল গুঁজে দিতে সাধ জাগে তা তো নজরুলের রচনাপাঠেই জানা যায়। নজরুলের কাছে দ্রোহ আর প্রেম অভিন্ন ছিল। তিনি বলেছেন: 'মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হতে রণতূর্য।' কবির মনোভূমি ছিল প্রেমময়। তাঁর উদ্দাম জীবনে প্রেম এসেছে একাধিকবার। অনেক নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাঁদের প্রেম নিবেদনে ব্যাকুল হয়ে উঠেছিলেন কবি। প্রমিলা দেবীর সঙ্গে জুটি বাঁধলেও তিনি নার্গিস ও ফজিলাতুন্নেছার প্রেমে যে মশগুল হয়েছিলেন তার প্রমাণ আছে।নজরুলকে সাম্য ও মানবতার কবি বলা হয়। কারণ তার কলম থেকেই বেরিয়েছে : 'গাহি সাম্যের গান / যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান।' অন্যায়, অসাম্যের বিরুদ্ধে, অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধ তাঁর কলম ছিল ক্ষুরধার। তিনি লিখেছেন: 'মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান / নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি / সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।' তার কলম থেকেই বেরিয়েছে: 'মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান /মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ/ এক সে আকাশ মায়ের কোলে / যেন রবি শশী দোলে / এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান।'আবার সমাজের বৈষম্যের বিরুদ্ধেও কাজী নজরুল ইসলাম ছিলেন সমান সোচ্চার। লিখেছেন : 'দেখিনু সেদিন রেলে / কুলি বলে এক বাবুসাব তারে টেনে দিল নিচে ফেলে / চোখ ফেটে এলো জল / এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?'নজরুলের সময়ে তাঁকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ কিছু কম হয়নি। তাকে তুচ্ছ করার জন্য 'বালক প্রতিভা' বলা হয়েছে। অর্থাৎ তার পরিণতি আসেনি। কিন্তু যারা এসব করেছে তারা হারিয়ে গেছে বিস্মৃতির অতলে, নজরুল আছেন উজ্জ্বল দেদীপ্যমান। নজরুল বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের সমর্থন ও অকাতর স্নেহ পেয়েছেন। ১৯৪১ সালে এক সাহিত্যসভায় নজরুল বলেছিলেন : 'যদি আর বাঁশি না বাজে - আমি কবি বলে বলছি না - আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি - আমায় ক্ষমা করবেন - আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি-আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম- সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।'নজরুলের গানের একটি পঙ্ক্তিতে আছে:'যারে হাত দিয়ে মালা দিতে পার নাইকেন মনে রাখ তারেভুলে যাও, তারে ভুলে যাও একেবারে।'নজরুলকে সাম্প্রদায়িক কবি বানানোর একটি অপচেষ্টা বহুদিন ধরেই চলছে। পাকিস্তানি গণবিরোধী শাসকগোষ্ঠী সেটা করেছে, এখন বাংলাদেশেও একটি মহল তৎপর সেই ধারায়। এটা অন্যায়। খণ্ডিত নজরুলচর্চা নয়, অখণ্ড নজরুলই বাঙালির সেরা সম্পদ।জন্মদিনে কবিকে বিনম্র শ্রদ্ধা।লেখক: সহকারী সম্পাদক, আজকের পত্রিকা
8
ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেনসাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। সোমবার ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনের প্রথম দিনে তিনি এই কথা বলেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে ডেমোক্র্যাটিক পার্টির চার দিনব্যাপী জাতীয় ভার্চুয়াল কনভেনশন শুরু হয়েছে। আর এর প্রথম দিনেই বক্তব্য রেখেছেন মিশেল ওবামা। মিশেলের অভিযোগ, বর্ণবাদবিরোধী আন্দোলনকে ট্রাম্প সরকার এখনও উপহাসের পাত্র হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, আমরা হোয়াইট হাউজে বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহানুভূতির অভাব লক্ষ্য করছি। আমি পরিষ্কারভাবে বলছি, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভুল প্রেসিডেন্ট । মিশেল ওবামা বলেন, দেশের শিশুরাও দেখছে নেতারা শ্বেতাঙ্গ আধিপত্যের মশাল শক্ত হাতে ধরে রেখে অসহায় নাগরিকদের দেশের শত্রু আখ্যা দিচ্ছে। বিডি প্রতিদিন/আরাফাত
3
বিদায়ী বছরে ৭৪ বছরের মধ্যে সবচেয়ে খারাপ মন্দাটা দেখেছে বিশ্ব অর্থনীতি। গত বছরের শুরুতে যেসব পূর্বাভাস এসেছিল, বলা যায় তার কোনোটায় ফলেনি করোনা নামক ভাইরাসের কারণে। অর্থনীতির অভূতপূর্ব ক্ষতি দেখেছে বিশ্ব। এখন এল নতুন বছর। যদিও ২০২১ সাল জুড়ে কোভিড-১৯ ভাইরাস থাকবে, তবে ভ্যাকসিন এলে নেতিবাচক প্রভাব হয়তো কমে যাবে। আশা করা যায়, ভ্যাকসিনের কারণে করোনা-পরবর্তী নতুন এক অর্থনীতিতে প্রবেশ করব আমরা। অর্থাৎ, কী হবে তা নিয়ে আশঙ্কা, সেই সঙ্গে আশার এক সংমিশ্রণ দেখা যাবে নতুন বছরের অর্থনীতিতে। যুক্তরাজ্যভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের এক বিশ্লেষণ আগামী বছরের অর্থনীতির জন্য ১০টি পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএইচএস মার্কিট মনে করছে, তাদের পূর্বাভাস হয়তো কাজে লাগানো যাবে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে। বিনিয়োগকারীদের জন্য হয়তো বার্তা দেবে নতুন কিছুর। ১. যদিও কোভিড-১৯ ভাইরাস আমাদের সঙ্গে থাকবে, তবে কার্যকর চিকিৎসা এবং ভ্যাকসিন ২০২১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বড় একটা জনগোষ্ঠীর মধ্যে বিস্তৃত হবে, যা মহামারি-পরবর্তী অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে। তবে ভাইরাসটি নিজে থেকে দূরে হবে, এমন সম্ভাবনা খুব কম। এমনকি পর্যায়ক্রমিক ও ছোট প্রাদুর্ভাবের ঝুঁকি রয়েছে। তবে অ্যান্টিবডি এবং অ্যান্টিভাইরাল চিকিৎসার বিস্তৃত প্রাপ্যতা, পাশাপাশি উন্নত ট্র্যাক-ও-ট্রেস সিস্টেমের মাধ্যমে এ বছর লকডাউনের আর প্রয়োজন হবে না। ২. ২০২০ সালে ৪ দশমিক ২ শতাংশ হ্রাসের পর বিশ্বব্যাপী জিডিপি ২০২১ সালে প্রায় ৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। প্রথমার্ধে করোনা ঝুঁকি লকডাউনসহ নানা ধরনের পরিস্থিতির সৃষ্টি হলেও দ্বিতীয়ার্ধে দ্রুতগতিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। ৩. ২০২১ সালে বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের মনোযোগের কেন্দ্রবিন্দু কোভিড-১৯ থেকে পরিবেশে স্থানান্তরিত হবে। ৪. দেশে দেশে মুদ্রানীতি উপযুক্ত হবে। অনেক কেন্দ্রীয় ব্যাংকই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নমনীয় গড় মূল্যস্ফীতির যে লক্ষ্য, সেই নীতির দিকে ঝুঁকবে। ৫. ২০২১ সালে বড় বড় অর্থনীতি হয়তো আর্থিক খাতের বড় সংকট এড়াতে পারবে, তবে ব্যাংকিংয়ের ঝুঁকি বাড়বে। ৬. তৈরি পণ্যের দাম বাড়বে। ২০২০ সালের দ্বিতীয়ার্ধে লকডাউনের পর অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পণ্যদ্রব্যের দাম তীব্র আকারে বেড়েছে। এই ব্যয় বৃদ্ধি-পরবর্তী ৬ থেকে ৯ মাসের জন্য সরবরাহ চেইনগুলোতে প্রবাহিত হবে। মার্জিনকে চাপ দেবে এবং ২০২১ সালে তৈরি পণ্যের দাম বাড়িয়ে দেবে। ৭. ২০২১ সালের শুরুতে আস্তে আস্তে মার্কিন অর্থনীতি চালিত হলেও মাঝামাঝি এসে গতি ত্বরান্বিত হবে। ৮. ২০২১ সালে বাজার কার্যক্রম বাড়লেও ইউরোপের প্রবৃদ্ধি কমবে। ৯. চীনের অর্থনীতি সাম্প্রতিক সময়ে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধির হার দেখলেও তা কিছুটা কমে আসবে। ১০. নতুন বছরের মার্কিন ডলার কিছুটা দুর্বল হবে।
0
মাগুরা-১ আসনে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানকে জেল হাজতে পঠিয়েছেন আদালত। পেট্রোল বোমায় ৫ শ্রমিক হত্যা মামলার অন্যতম আসামি মনোয়ার হোসেন খান বৃহস্পতিবার মাগুরা জেলা জজ আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবি পিপি কামাল হোসেন জানান, বিএনপির হরতাল অবরোধ চলাকালে ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কে একটি ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় ৫ শ্রমিক নিহত হন। ঘটনার পরদিন মাগুরা সদর থানার এএসআই আব্দুস সালাম বাদি হয়ে তৎকালিন জেলা বিএনপির সহ-সভাপতি মনোয়ার হোসেন খানসহ ২৬ বিএনপি নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্থান্তর করা হয়। তৎকালিন ডিবির ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা ইমাউল হক মামলার দুই নং আসামি মনোয়ার হোসেন খানসহ ২৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সেখানে মনোয়ার হোসেন খানকে ঘটনার অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়। পরে একাধিক আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। কামাল হোসেন আরও জানান, এদিকে মামলার অন্য আসামিরা আদলতে অত্মসমর্পণ করে বিভিন্ন মেয়াদে কারাবন্দি থেকে জামিন পেলেও মনোয়ার হোসেন খান আত্মগোপণে থেকে সিঙ্গাপুরে পাড়ি জমান। সর্বশেষ তিনি বিএনপির মনোনয়ন লাভের জন্য দেশে ফিরে হাইকোর্ট থেকে জামিন জামিন নেন। তিনি অভিযোগ পত্রভুক্ত আসামি ও মামলার সর্বশেষ তথ্য গোপন করে আদালতকে ভুল বুঝিয়ে জামিন নেন। পরে বিষয়টি জানিয়ে রাষ্ট্রপক্ষ থেকে জামিন বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্ট বিষয়টি আমলে নিয়ে তার জমিন স্থগিত করে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে তিনি বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতে হাজির হন। এ সময় জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে মনোয়ার হোসেন খানের জামিন বাতিল করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মনোয়ার হোসেন খানের আইনজীবি শাহেদ হাসান টগর বলেন, ঘটনার সঙ্গে মনোয়ার হোসেন খানের কোন সম্পৃক্ততা নেই। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলায় তাকে আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোয়ার হোসেন খানকে বিএনপির প্রার্থী করা হয়েছে। এ কারণে নির্বাচন পর্যন্ত আইনগতভাবে তার জামিন লাভের সুযোগ ছিল। কিন্তু আদালত থেকে তিনি ন্যায় বিচার পাননি।
6
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আইএস নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই। এটি আন্তর্জাতিক চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ। দেশে পথ হারানো কিছু বিপথগামী মানুষ এই সংগঠনটির নাম ব্যবহার করে হিরো সাজার চেষ্টা করছে। আজ সোমবার দুপুরেবিভ-৬ বিজিবির সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রীলঙ্কাতে সিরিজ বোমা হামলার পর বাংলাদেশ সরকার জঙ্গি হামলার বিষয়ে সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কাজ করছে। অতীতে আমরা জঙ্গি দমনে সফল হয়েছি। বাংলাদেশের জনগণ এসব জঙ্গিকে আশ্রয় প্রশয় দেয় না। মাদক ব্যবসায়ীদেরে উদ্দেশে তিনি বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে যারা আত্মসমপর্ণ করবেন তাদের প্রতি সহনশীল হবো। আর যারা আত্মসমপর্ণ করবেন না তাদের কঠোরভাবে দমন করা হবে। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক আইনুল মোর্শেদ খাঁন পাঠান, খুলনার সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক আরশাদুজ্জামান, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ হাজী আলী আজগর টগর, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান, পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গত বছরের ৩০ এপ্রিল থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত বিজিবির হাতে আটক হওয়া ভারতীয় বিভিন্ন প্রকারের ২১ হাজার ৩২ বোতল মদ, ১ লাখ ৫৪ হাজার ৪০৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৫৫ কেজি গাঁজা, ২ কেজি ৪৯৪ গ্রাম হেরোইন, ১৯ হাজার ৮০১ পিস ইয়াবা, ২ লাখ ৮৪ হাজার ৭৬৬ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ৪৪ হাজার ৫৮৩ প্যাকেট পাতার বিড়ি, ৫০০ কেজি ডলোমাইন পাউডার, ২৯ কেজি কার্বাইড, ৪ হাজার ৬২০টি নেশা জাতীয় ইনজেকশন ও ৪ কেজি জট তামাক ধ্বংস করা হয়।
6
রাজবাড়ীর পাংশায় স্কুলছাত্রী অপহরণ মামলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন পাংশার বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের নাম জামরল ইসলাম মণ্ডল (৪৯)। তিনি বাহাদুরপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামের সিরাজুর ইসলাম মণ্ডলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। অন্যদিকে ভুক্তভোগী সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী।বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় গতকাল সোমবার ওই ছাত্রীর বাবা বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আজ মঙ্গলবার সকালে আসামিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
6
অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক চক্রের দুই এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গত এক বছরেচক্রটিঅনলাইন জুয়ার মাধ্যমে পাওয়া ২০-৩০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। রাশিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে এসব জুয়ার সাইট পরিচালিত হয় বলেও জানিয়েছে ডিবি। গত ১৯ ফেব্রয়ারি রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ও অর্গানাইজ ক্রাইম ইনভেস্টিগেশন টিম। গ্রেপ্তারকৃতরা হলো- তরিকুল ইসলাম ওরফে বাবু , রানা হামিদ ও সুমন মিয়া। গ্রেপ্ততারের সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, নগদ ১১ লাখ ৮০ হাজার টাকা, চারটি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার তিনজন ও পলাতক সাথী আক্তারসহ আরও প্রায় ৫০/৬০ জন ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়া (বেটিং) খেলার সাইট পরিচালনা করছিল। সাইট থেকে পাওয়া অর্থে তারা দেশের বিভিন্ন স্থানে জমি ও গাড়িসহ প্রচুর অবৈধ সম্পদের মালিক হয়েছে। তারা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ অর্থের লেনদেন (ই-ট্রানজেকশন) করে আসছিল। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা মাজা পিবিইউ ও বেটবাজ ৩৬৫ নামের দুটি বেটিং ওয়েবসাইটের বাংলাদেশের মাস্টার এজেন্ট। সাইটগুলোর মাস্টার এজেন্ট হিসেবে দেশের বাইরে থাকা সুপার এজেন্টের কাছ থেকে প্রতিটি পিবিইউ (ভার্চুয়াল কারেন্সি) ৬০ টাকায় কেনে তারা। পরে লোকাল এজেন্টের কাছে তা ১০০ টাকা এবং জুয়াড়িদের কাছে ১৫০ টাকায় বিক্রি করে। তারা ৮/১০ লাখ টাকার বিনিময়ে লোকাল এজেন্ট নিয়োগ করে, যা পিবিইউ কারেন্সিতে দেওয়া হয়। তাদের কোনো বৈধ আয়ের উৎস নেই জানিয়ে ডিবির এই কর্মকর্তা বলেন, সিয়াম আহমেদ ও আলী খান নামে দু'টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করত এজেন্টরা। গ্রেপ্তারকৃতদের প্রকাশ্যে কোনো আয়ের উৎস নেই। অথচ প্রাথমিক তদন্তে জানা যায়, তাদের জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংক অ্যাকাউন্টগুলোয় ১৫ থেকে ২০ কোটি টাকা লেনদেন হয়েছে। এ ছাড়া তাদের ১৩ টি ব্যাংক অ্যাকাউন্ট ও ২৩ টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। ডিবি জানায়, সাইটগুলোতে ক্রিকেট খেলায় নির্দিষ্ট ওভার বা বলে কত রান হবে অথবা নির্দিষ্ট ম্যাচটিতে কোন দল জিতবে তার উপর ১:৩ অনুপাতে বেটিং করা হয়। সাধারণ ব্যবহারকারীরা টার্গেটকৃত রান বা তার নির্দিষ্ট দল জিতলে বেটিং পিবিইউ-এর তিনগুন ফেরত পান। এভাবেই বেটিং/অনলাইন জুয়া পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় আসামিদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় ডিবি।
6
রাগঞ্জের পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে একমাত্র নারী হিসেবে চেয়ারম্যান হওয়ার দৌড়ে নেমেছেন মাহমুদা আখতার। তিনি হাড়িয়ারকুঠি ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতীক হচ্ছে আনারস।আগামী ২৮ নভেম্বর উপজেলার ইকরচালী, হাড়িয়ারকুঠি, কুর্শা, আলামপুর ও সয়ার ইউপি নির্বাচনে ভোট হবে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানা গেছে, পাঁচ ইউপি নির্বাচনের সবগুলোর জন্য চেয়ারম্যান পদে দলীয়ভাবে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিন্তু কোনোটির মনোনয়ন তালিকায় নেই নারী প্রার্থী। নির্বাচনে অংশ নেওয়া অন্য দলগুলোতেও একই রকম চিত্র।তারাগঞ্জের পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের পাঁচ, জাতীয় পার্টির এক, ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ, জাসদের এক ও স্বতন্ত্র ১৮ প্রার্থী রয়েছেন।ক্ষমতাসীন দল থেকে কোনো নারী প্রার্থী না রাখার কারণ হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান বলেন, 'নারীদের প্রতি আমাদের দল সহনশীল। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার মতো আগ্রহী কোনো নারী ছিলেন না। তাই পুরুষদের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়া ছাড়া বিকল্প ছিল না।'এদিকে মাহমুদা আখতার নির্বাচনী মাঠে এবারই প্রথম নন। তিনি ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন।গতকাল বুধবার দুপুরে হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর গ্রামে গিয়ে দেখা যায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মাহমুদা আখতার। এ সময় তিনি বলেন, 'একমাত্র নারী প্রার্থী হিসেবে আমি যেখানে যাচ্ছি, সেখানেই পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। নারীরাই আমার ভোট ব্যাংক। একমাত্র নারী প্রার্থী হিসেবে এলাকার নারী ভোটারেরা আমাকে ভুলে যাবেন না। তাঁরা আমাকে কথাও দিচ্ছেন।'মেনানগরের গৃহবধূ সুলতানা বেগম বলেন, 'মাহমুদা আপা গরিব মানুষের উপকার করে। যখন উপজেলা ভাইস চেয়ারম্যান আছলো হামার উপকার করছে। হাসি মুখে মানুষের সঙ্গে কথাবার্তা কয়। আল্লাহ যেন আপাকে পাস করে।'
6
করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হলো ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টা থেকে ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ৩৫৯টি কেন্দ্রে একযোগে হয় এ পরীক্ষা। পৌনে ৫ লাখ চাকরিপ্রত্যাশী এবার পরীক্ষায় অংশ নিয়েছেন।
5
মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের ওপর নিপীড়নের কথা প্রকাশ করে গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশিতরুণ রায়হান কবির।মুক্তি পেয়ে শুক্রবার তিনি দেশে ফিরেছেন। তিনি বলেছেন, তিনি প্রবাসীদের নিয়ে কাজ করেন বলেই তাদের স্বার্থে কথা বলেছেন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন শাহী মসজিদ এলাকায় নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন রায়হান।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনিমালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ওপর নিপীড়নের চিত্র তুলে ধরেছিলেন। রায়হান কবির বলেন, 'মালয়েশিয়াতে স্টুডেন্ট লিডার ছিলাম আমি। সেখানে স্টুডেন্টদের যেসব সংগঠন সেগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি আমি। রাজনীতির সঙ্গে জড়িত বলে বাঙ্গালি কমিউনিটিতে আমি পরিচিত মুখ। যে এলাকায় ঘটনাটি ঘটে, আমি সেই এলাকাতেই থাকতাম। মূলত রেইড নিয়ে ঘটনাটা। সেজন্য বিভিন্ন এনজিও'র মাধ্যমে আল জাজিরা আমাকে খুঁজে বের করে ও আমার সঙ্গে ফোনে কথা বলে। আমার একজন ঘনিষ্ঠ বন্ধু সে রেইডে গ্রেপ্তার হয়েছিল। আমি বিভিন্ন জায়গায় ওর জন্য অনেক তদবির করছিলাম, যেটা সবাই জানে। সেটি আমার উইক পয়েন্ট ছিল।' তিনি আরও বলেন, 'আমার কাছে জানতে চাওয়া হয়েছিল তুমি তোমার ফ্রেন্ডের জন্য বা তোমার কমিউনিটির জন্য লিডার হিসেবে কিছু বলতে চাও কি-না। সেই হিসেবে আমি আমার বিবৃতি দিয়েছি। আল জাজিরা আমাকে বলেছিল, ক্যামেরার সামনে মুখে মাস্ক ব্যবহার করতে। আমি তো সত্য বলব, তো আমি কেন মাস্ক ব্যবহার করব। আমি মুখ ঢাকতে কোনোকিছু ব্যবহার করিনি। কারণ এটি আমার পার্সোনালিটির বাইরে।' রায়হানবলেন, 'সেখানকার পুলিশ, ৯টা সংস্থা ও আইজিপি আমার ব্যাপারে খোঁজ নিয়েছেন এবং জানতে পেরেছেন কোনো কিছুর প্ররোচনায় নয়, মূলত আমি প্রবাসীদের নিয়ে কাজ করি বলেই তাদের স্বার্থে কথা বলেছি। আমি প্রবাসীদের জন্য কাজ করেছি, করছি। প্রবাসীদের জন্য প্রয়োজনে আমি একাই লড়ব।' এর আগে শুক্রবার রাত একটার দিকে দেশে ফেরেন রায়হান। এ সময় বিমানবন্দরে রায়হান কবিরের স্বজনরা ও ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান তাকে রিসিভ করেন। তার বাবা শাহ আলম সমকালকে জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত দুইটার দিকে তারা রায়হানকে নিয়ে নারায়ণগঞ্জে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রায়হান বর্তমানে বাড়িতে রয়েছেন। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান সমকালকে জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ রায়হানকে বিমানবন্দরে পাঠায়। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ ফ্লাইটে বাংলাদেশ সময় রাত ১টায় তিনি দেশে পৌঁছান। করোনাকালে মালয়েশিয়া সরকার 'মুভমেন্ট কন্ট্রোল অর্ডার' (এমসিও) জারি করে। গত ৩ জুলাই আল-জাজিরায় প্রচারিত 'লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন' তথ্যচিত্রে বলা হয়, এ আদেশের ফলে অভিবাসী কর্মীরা বৈষম্যের শিকার হয়েছেন। এতে রায়হান কবিরের সাক্ষাৎকার প্রচারিত হয়। তিনি অভিবাসীদের ওপর নিপীড়নের তথ্য তুলে ধরেন। তার এ বক্তব্যে মালয় জাতীয়তাবাদীরা ক্ষুব্ধ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়হান 'বুলিং'র শিকার হন। তবে নিরপেক্ষ বিশ্লেষকরা বলেছেন, রায়হান সাক্ষাৎকারে মিথ্যা বলেননি। অভিবাসীদের প্রকৃত অবস্থা তুলে ধরেছেন। তিনি সত্য বলার মূল্য দিয়েছেন। গত ৮ জুলাই ওয়ার্ক পারমিট বাতিলের পর ২৬ জুলাই গ্রেপ্তার করা হন রায়হান কবির। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ছাড়াও মালয়েশিয়ার মানবাধিকার সংগঠনগুলোও তাকে গ্রেপ্তারের নিন্দা করে মুক্তির দাবি জানায়। ২৫ জুলাই রায়হানকে ১৪ দিনের এবং পরে আবার ১৩ দিনের রিমান্ডে নেয় মালয় পুলিশ। আল-জাজিরার কার্যালয়েও তল্লাশি চলে। গত বুধবার তার আইনজীবী সুমিথা শান্তিনি কিশনার বরাতে 'ফ্রি মালয়েশিয়া টুডে' জানিয়েছিল, রায়হানের বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ দায়ের করেনি অভিবাসন কর্তৃপক্ষ। রায়হানের আটক হওয়া ও মুক্তি নিয়ে কর্মকর্তাদের এক দফা সাক্ষাৎ ছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের দৃশ্যমান কোনো তৎপরতা ছিল না। প্রবাসী কল্যাণ মন্ত্রণণালয় সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ঘৃণার কারণে মালয় জনমত রায়হানের বিপক্ষে ছিল। তার মুক্তির জন্য সরকার প্রকাশ্য চাপ দিলে দেশটিতে থাকা লাখ লাখ বাংলাদেশি সমস্যার মুখে পড়তে পারত। এ কারণেই আগাগোড়াই রায়হান ইস্যুতে নিরব ছিল তারা। তবে অপ্রকাশ্য তৎপরতা চালানো হয়েছে।
6