text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
শ্রীলংকায় ইস্টার সানডের দিন রোববার সকালে গির্জা, ফাইভস্টার হোটেলসহ কয়েকটি স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনা নিয়ে নানামুখী কথা হচ্ছে। এ ঘটনায় দেশটির 'ন্যাশনাল তাওহীদ জামাত' বা এনটিজে নামক একটি চরমপন্থী ইসলামি সংগঠন দায়ী বলে উল্লেখ করেছে শ্রীলংকার পুলিশ। তাদের ধারণা, ইসলামপন্থী সংগঠনটি আন্তর্জাতিক গোষ্ঠীর সহায়তায় এ হামলা চালিয়েছে। তবে এনটিজে এখনও হামলার দায় স্বীকার করেনি। আর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রগুলো বলছে, হামলার ধরণের সঙ্গে ইসলামিক স্টেটের প্রবণতার মিল পাওয়া যাচ্ছে। এদিকে এ হামলার ঘটনায় সোমবার জামায়াত আল-তাওহীদ আল-ওয়াতানিয়া নামের একটি গোষ্ঠী দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।তাস-এর ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার আল আরাবিয়া টিভি চ্যানেল এক টুইট বার্তায় এ কথা জানায়। তবে জামায়াত আল তৌহিদ আল ওয়াতানিয়া নামের ওই গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত জানায়টি চ্যানেলটি। রোববারের ওই হামলায় তিনটি গির্জার মধ্যে সেন্ট সেবাস্তিয়ানে বহু মানুষ নিহত হন। সিএনএন-এ প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলাকারীদের একজনের পিঠে ছিল ভারী ব্যাগ। সেন্ট সেবাস্তিয়ান গির্জায় প্রবেশের আগে ওই ব্যক্তি এক শিশুর মাথা স্পর্শ করে। বিবিসি বলছে, সতর্ক বার্তা পাওয়ার পরেও সরকার হামলা প্রতিরোধে ব্যবস্থা নিতে পারেনি- এমন অভিযোগে দেশটির সরকারের ওপর চাপ বাড়ছে। সরকারের মধ্যকার কোন্দলের বিষয়টি উঠে আসায় অনেকেই উদ্বিগ প্রকাশ করেছেন। আগেই হামলাকারীদের থামানো যেতো কিনা- সেটাও ভাবার বিষয় বলে মনে করছেন কেউ কেউ। ভারতীয়দের কাছ থেকে শ্রীলংকা সরকার আগেই এনটিজের সম্ভাব্য হামলার বিষয়ে খবর পেয়েছিলো বলে জানা গেছে। তবে শ্রীলংকা সরকারের একজন মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহকে খবরটি জানানো হয়নি। আবার প্রেসিডেন্টে মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে দ্বন্দ্বের কারণে নিরাপত্তা বিষয়ক সভাগুলোতেও যোগ দেননি তিনি। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের সঙ্গে কথা বলেছেন। জড়িতদের বিচারের আওতায় আনতে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, হামলার ঘটনা তদন্তে এফবিআই এজেন্ট পাঠানো হচ্ছে শ্রীলংকায়। তারা ল্যাবরেটরি টেস্টের জন্য বিশেষজ্ঞ সহায়তা দেওয়ারও প্রস্তাব করেছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী কলম্বো ও তার আশপাশে গির্জা ও হোটেলে সব মিলিয়ে আটটি বিস্ফোরণে ৩২১ জনের মৃত্যু হয়। এসব হামলায় ৫শ'র বেশি মানুষ আহত হয়েছেন। ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রোববার সকালে প্রার্থনা করার সময় কলম্বোসহ দেশটির তিনটি গির্জায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল- শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরিতেও বোমার বিস্ফোরণ হয়। সকালে ছয়টি স্থাপনায় হামলার কয়েক ঘণ্টা পর দুপুরে কলম্বোর দক্ষিণাঞ্চলের দেহিওয়ালা এলাকায় একটি হোটেলে সপ্তম বিস্ফোরণটি ঘটে। এরপর কলম্বোর উত্তরে ওরুগোদাওয়াত্তা এলাকায় আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত একজন সিরিয়ানসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। | 3 |
রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাস ধাক্কা সিএনজি উল্টে জয়নাল আবেদীন জিতু (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।আহতরা হলেন, সিএনজি চালক মহির উদ্দিন (৩৬), ঢাকা পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির লাইনম্যান কবির আহমেদ আকন্দ (৫৮) পিয়ন মালতি রায় চৌধুরী (৫০)। মৃত জয়নালের স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫)।জিতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান। তিনি বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।আহত সিএনজি চালক মহির উদ্দিন জানান, তাঁদের চারজনকে খিলগাঁও তালতলা থেকে সিএনজি অটোরিকশায় নিয়ে যাচ্ছিলেন জুরাইনে। পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে মৌমিতা পরিবহন একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে তারা আহত হন।ঢাকা মেডিকেলে তাদের সঙ্গে থাকা ডিপিডিসির লাইনম্যান আব্দুল আলিম জানান, খিলগাঁও তালতলা এলাকায় আজ তাদের অফিস সিবিএর নির্বাচন হচ্ছিল। সেখানে থেকে সিএনজিযোগে বাসায় ফেরার পথে তারা ৪ জন এই দুর্ঘটনার শিকার হন।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফ্লাইওভার ব্রিজের ওপরে মৌমিতা পরিবহনের একটি বাস ধাক্কায় সিএনজিতে থাকা চারজন আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই মৌমিতা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। | 6 |
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক শেষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস মিলনায়তনে বৈঠকটি শুরু হয়।বৈঠকে আট জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হলেও চারজনই আসেননি। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমদ চৌধুরী। আর বৈঠকে অংশ না নেওয়া চারজন হলেন ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নূরুল কবীর, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।বৈঠক শেষে মনজুরুল আহসান বুলবুল বলেন, 'আমরা বলেছি যোগ্যতার ভিত্তিতে যেন নারী ও সংখ্যালঘু থেকে একজন করে কমিশনার নিয়োগ হয়। যোগ্যতার ভিত্তিতে সব পেশার লোকজন নিয়ে একটি ভারসাম্যমূলক নির্বাচন কমিশন তৈরি হয়। কোনো একটি পেশার ওপর যাতে জোর দেওয়া না হয়। যাঁদের নাম এসেছে তাঁদের সম্পর্কে খোঁজ নেওয়া দরকার। জানা দরকার, কোনো সুবিধা নিতে তাঁরা রাজনৈতিক ভোল পাল্টেছেন কি না। কোনো আর্থিক কেলেঙ্কারি আছে কি না।'বিকেলে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বসবে সার্চ কমিটিগতকাল নাম প্রকাশ করা উচিত হয়নি উল্লেখ করে মনজুরুল আহসান বুলবুল বলেন, 'এখানে অনেকেই আছেন তাঁরা নিজেরাই জানেন না তাঁদের নাম প্রস্তাব করা হয়েছে। তালিকায় নাম দেখে হয়তো তাঁরা খুশি হয়েছেন কিন্তু যদি তাঁরা নির্বাচিত না হন তখন তাঁরা বিব্রতকর অবস্থায় পড়বেন।'বৈঠক শেষে নঈম নিজাম বলেন, 'যিনি সর্বজন গ্রহণযোগ্য এবং যাঁকে নিয়ে বিতর্ক হবে না এমন ব্যক্তিদের নাম যেন রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হয়।'এর আগে গত শনি ও রোববার তিন দফায় দেশের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। সেখানে আগামী নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিকে বিভিন্ন পরামর্শ দেন তাঁরা। বৈঠকগুলোতে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন অনুপস্থিত ছিলেন।এরই মধ্যে গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে সার্চ কমিটির কাছে যে নামগুলো এসেছে তা প্রকাশ করা হয়। সার্চ কমিটির পক্ষ থেকে ৩২২ জনের কথা বলা হলেও সেখানে ছয়জনের নাম দুইবার করে ছিল। নাম প্রস্তাবে আমলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে সার্চ কমিটি চাইলে এই প্রস্তাবের বাইরে থেকেও রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করতে পারবে বলে জানা গেছে।সার্চ কমিটি সিইসি ও ইসি পদে নিয়োগের জন্য একেকটি পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেখান থেকে একজনকে সিইসি ও চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক। | 6 |
১৯৭১ সালের ২৫ মার্চ সকালে জ্যোতির্ময় গুহঠাকুরতা আর বাসন্তী গুহঠাকুরতা গিয়েছিলেন তাঁদের বাগানে। বাগানের গেটে হলের ছেলেরা লাগিয়েছিল কাগজের পতাকা। সে সময় জ্যোতির্ময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ।ঘরেফিরে পত্রিকায় চোখ রাখলেন জ্যোতির্ময়। বললেন, 'পত্রিকা বলছে সমঝোতা হচ্ছে। কিন্তু আমার পলিটিকসের বিদ্যায় তো তা বলে না। শহীদ মিনারের পাশ দিয়ে যত মিছিল যায়, তারা তো সমঝোতার কথা বলে না। তবে কী হবে?'পলাশী বাজারে ইলিশ পাওয়া গেল না। ইলিশ কেনা হলো নিউমার্কেট থেকে। ভাপে রান্না হলো। পারিবারিক বন্ধু বজলে মওলা এলেন। তিনিও খেলেন একসঙ্গে।রাত ১০টার দিকে জ্যোতির্ময় এমএ প্রথম পর্বের খাতা দেখতে বসলেন। এরপর ঘুমোতে গেলেন।রাত সাড়ে ১২টা-১টার দিকে হঠাৎ গোলাগুলির শব্দে ঘুম ভেঙে গেল। অনবরত গুলি হতে লাগল। জোত্যির্ময় বাসন্তীকে বললেন, 'মাথা নিচু করো, গুলি লাগবে।'রোকেয়া হলের দিক থেকে জিপসহ একটি গাড়ির বহর আসতে লাগল শিক্ষকদের বাড়ির দিকে। ৩৪ নম্বর ভবনে উঠে এল তারা। গুলি করতে লাগল।একজন অফিসার বলল, 'প্রফেসর সাহাব হ্যায়?''হ্যায়!' বললেন বাসন্তী। 'উনকো লে যায়ে গা।'বাসন্তী পাঞ্জাবি পরিয়ে দিয়ে জ্যোতির্ময়কে বললেন, 'তোমাকে অ্যারেস্ট করতে এসেছে।''আপ প্রফেসর হ্যায়?' 'ইয়েস।' 'আপকো লে যায়ে গা।' 'হোয়াই?' কোনো কথা না বলে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল পেছনের বাগান দিয়ে। বাসন্তী ভাবলেন, ক্যান্টনমেন্টে নিয়ে গেছে জ্যোতির্ময়কে। কিন্তু আসলে ঘাড়ের ডান দিকে গুলি করে ফেলে রেখেছে বাগানে।জ্যোতির্ময়কে নিয়ে আসা হলো বাড়িতে। কারফিউর কারণে তাঁকে সেদিন মেডিকেলে নেওয়া গেল না। শরীর অবশ হয়ে গেছে। ২৭ মার্চ ঢাকা মেডিকেলে ভর্তি করা হলেও ঘাড় থেকে বুলেট বের করা গেল না। ৩০ মার্চ শহীদ হলেন জ্যোতির্ময় গুহঠাকুরতা।সূত্র: বাসন্তী গুহঠাকুরতা, একাত্তরের স্মৃতি, পৃষ্ঠা: ১-২২ | 6 |
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের কাছে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হলেও তাতে খুব একটা চিন্তিত নয় দলটি। বিদ্রোহী প্রার্থীরাও আওয়ামী লীগের রাজনীতি করেন বলে এক ধরনের স্বস্তিতেই রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন নিয়ে বুধবার সচিবালয়ে ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সারা দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেশির ভাগ জায়গায় নৌকার প্রার্থী জয়লাভ করেছে। দ্বিতীয় স্থানে বিদ্রোহী প্রার্থীরা আছে। অন্যান্য দল কৌশল নিয়ে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছে। বিএনপি, জাতীয় পার্টির লোকজনও নির্বাচনে অংশ নিয়েছে, নির্বাচনে তাদের সাফল্য নেই বললেই চলে।'আওয়ামী লীগ একটি বড় দল। এই বড় দলে বিদ্রোহী প্রার্থী গতবারও ছিল, অনেক জায়গায় জয়লাভও করে। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগই করে, অন্য দল করে না। সার্বিকভাবে (এবার) বেশির ভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছে, অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছে। বড় দলের ক্ষেত্রে এটি হতেই পারে, গতবারও এমন হয়েছে।'এবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫২৫ জন এবং স্বতন্ত্র ৪৪৬ জন প্রার্থী জিতেছেন। শতাধিক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবেও থাকতে পারেননি। ইউপিতে আগের ধাপগুলোর নির্বাচনেও বিদ্রোহী অনেক প্রার্থীর কাছে ক্ষমতাসীন দলের প্রার্থীরা হেরে গেছেন। | 9 |
সম্প্রতি সারা দেশে নারী-শিশু-কিশোরী ধর্ষণ এবং নারী নির্যাতন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, সম্প্রতি সারা দেশে নারী-শিশু ধর্ষণ এবং নারী নির্যাতন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গোটা দেশের জনগণের সাথে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। দেশে আজ নারী ও শিশুর ইজ্জত-আবরুর কোনো নিরাপত্তা নেই। গত ৩০ ডিসেম্বর রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক মহিলার স্বামীকে বেঁধে রেখে ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার গত ১ ফেব্রুয়ারি রাতে সুবর্ণচরের পূর্বচরবাটা ইউনিয়নে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। দেশে নারী-শিশু-কিশোরী অবাধে ধর্ষিতা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা নারী-শিশু-কিশোরীকে ধর্ষণ করছে। তিনি আরো বলেন, তদন্তে দেখা যায় সরকারি দলের লম্পট দুর্বৃত্তরা প্রশাসনের ছত্রছায়ায় অবাধে ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা একের পর এক ঘটিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করছে। ফলে ধর্ষকেরা আরো উৎসাহিত হচ্ছে। তারা ধর্ষিতাদের অভিভাবকদের মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছে এবং নাজেহাল করছে। ফলে নারী-শিশু-কিশোরী ধর্ষণ ও নির্যাতন মহামারি আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ সরকারি দলের ধর্ষণকারীদের সাহায্য-সহযোগিতা করছে এবং ধর্ষকদের বিরুদ্ধে করা মামলা আমলে না নিয়ে ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমি তাদের এ ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ডা: শফিক এক পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৮ সালে যৌন সহিংসতায় সারা দেশে ৪২ জন নারী ও শিশু নিহত হয়েছে, আহত হয়েছে ২৮৪ জন। গত জানুয়ারি মাসের ৩৩ দিনে ৪১টি ধর্ষণ ও ধর্ষণ অপচেষ্টার ঘটনা ঘটেছে। তাদের ২৯ জনই শিশু ও কিশোরী। ওপরের তথ্য থেকেই বোঝা যাচ্ছে, দেশে কী সাংঘাতিক অবস্থা বিরাজ করছে। বাস্তবে দেশে নারী-শিশু-কিশোরী ধর্ষণের যেসব ঘটনা ঘটছে তার সামান্যই মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। বেশির ভাগ ঘটনাই অজানা থেকে যাচ্ছে। তিনি বলেন, নারী-শিশু-কিশোরী ধর্ষণকারী দুর্বৃত্তদের বিচার না হওয়ার কারণেই নারী, শিশু-কিশোরী ধর্ষণের ঘটনা বেড়েই যাচ্ছে। এসব বন্ধ করতে হলে ধর্ষণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সেই সাথে দেশের জনগণকে নারী ধর্ষণ এবং নারী-শিশু-কিশোরীদের নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে তীব্র প্রতিবাদে সোচ্চার হতে হবে। নারী-শিশু-কিশোরীদের নির্যাতনকারী দুর্বৃত্তদের কঠোর হস্তে দমন করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি। প্রেস বিজ্ঞপ্তি | 9 |
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ মে (২৫ বৈশাখ) থিয়েটার পত্রিকা 'ক্ষ্যাপা'র অনলাইন আড্ডা সাজানো হয়েছে বিশেষভাবে। এদিন তিনটি আড্ডা ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বিকেল ৪টায় আলাপনে অংশ নেবেন দেশের নন্দিত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। সঞ্চালনা করবেন আমিনুর রহমান মুকুল। পরে রাত ৯টায় শিশুদের জন্য বিশেষ আয়োজনে পাপেট পরিবেশন করবেন কাজী নওশাবা আহমেদ ও তার দল 'টুগেদার উই ক্যান'। সঞ্চালনা করবেন মুনিরুল ইসলাম। সবশেষে রাত সাড়ে ১০টায় গান ও পাঠ অভিনয়ে অংশ নেবেন অভিনয়শিল্পী অপি করিম ও সংগীতশিল্পী ফারহিন খান জয়ীতা। সঞ্চালনা করবেন মোস্তাফিজ শাহীন। মানসিকভাবে কিছুটা সময় সুস্থ থাকার পাশাপাশি ঘরবন্দি সময়ে আর্থিকভাবে অসচ্ছল নাট্যকর্মীদের জন্য একটি তহবিল গঠন করা এই আয়োজনের উদ্দেশ্য। রমজান মাসে প্রতিদিন রাত ১০টায় এই লাইভ আড্ডাটি সম্প্রচার হচ্ছে। এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ ইতোমধ্যে আর্থিক সংকটে থাকা বেশ কয়েকজন নাট্যকর্মীকে দেয়া হয়েছে। ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যহত থাকবে। ক্ষ্যাপার তহবিলে সহযোগিতা পাঠানো যাবে ০১৭১৭৩৮৬৬৪৬ এই বিকাশ নম্বরে (ব্যক্তিগত)। অথবা এক্সিম ব্যাংকে ক্ষ্যাপার ০১৪১১১০০৩০৬৩১৩ এই অ্যাকাউন্টে সহযোগিতা পাঠানো যাবে। ক্ষ্যাপার ফেসবুক লাইভ সম্প্রচারের দায়িত্বে রয়েছেন পাভেল রহমান, অপু মেহেদী, প্রসেনজিত রায়, মাহফুজ সুমন, শাহনাজ জাহান, শাকিল মাহমুদ, ইমরান, পারভেজ, স্বপন, রণধীর প্রমুখ। ক্ষ্যাপার ফেসবুক পেইজ থেকে আড্ডাটি সরাসরি সম্প্রচার হবে। লাইভ দেখা যাবে এই লিংকে ./ | 2 |
নানা অনিয়মের অভিযোগে পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ কার্যালয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকীকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এর স্থলে এক নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হলো।চিঠিতে আরও বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে পটিয়া উপজেলা ছাত্রলীগ শাখার সম্মেলন আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছে।এ ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, 'ছাত্রলীগ একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে পড়াসহ আরও নানা রকম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আমরা তার থেকে এসবের কারণ জানতে চাইলে সে আমাদের কোন সদুত্তর দিতে না পারার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার।' | 6 |
আদমদীঘি(বগুড়া): বগুড়ায় ওয়াইফাই সংযোগ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটি হওয়ায় অভিমানে দশম শ্রেণির শিক্ষার্থী চন্দ্রা ভৌমিক (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। চন্দ্রা আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লার উত্তম ভৌমিকের মেয়ে। আজ শনিবার বিকাল ৪ টায় চন্দ্রা নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে।পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ওয়াইফাই সংযোগ নিয়ে চন্দ্রা ভৌমিকের সঙ্গে ছোট ভাইয়ের কথাকাটাকাটি হয়। চন্দ্রা মোবাইলে ওয়াইফাই সংযোগ না পেয়ে ছোট ভাইয়ের ওপর অভিমান করে তাদের নিজের ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে ঝুলতে দেখে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কারো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। | 6 |
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে কোনোভাবেই বিভক্ত হতে দেবেন না বলে জানিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৬ মার্চ ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে নির্বাচিত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যরা পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে আলাদা রাজ্য গঠনের প্রস্তাব তোলেন। তারই জবাবে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার দলীয় এক আলোচনা সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন তিনি নিজের রক্ত দিয়ে হলেও পশ্চিমবঙ্গকে ভাগ হওয়ার হাত থেকে রক্ষা করবেন।গেরুয়া শিবির থেকে আসন্ন ২০২৪ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গ বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেছেন, দীর্ঘদিন ধরেই উত্তর পশ্চিমবঙ্গের সব সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে।ফের তৃণমূলের সভানেত্রী মমতা, পশ্চিমবঙ্গের সব কেন্দ্রে জেতার লক্ষ্যমমতা বলেছেন, 'নির্বাচন যতই এগিয়ে আসছে বিজেপি ততই কখনো গোর্খাল্যান্ড আবার কখনো উত্তর পশ্চিমবঙ্গের দাবি তুলে বিচ্ছিন্নতাবাদের পালে হাওয়া দিতে চাচ্ছে। তবে আমি আমার রক্ত দিয়ে হলেও এই ধরনের বিভাজন ঠেকাতে প্রস্তুত।'সম্প্রতি একটি অভিযোগ উঠেছে, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নেতা জীবন সিংহ এক ভিডিওতে বলেছেন-মমতা যদি কামতাপুরের আলাদা হওয়ার বিষয়টির বিরোধিতা করেন তবে ভয়াবহ রক্তপাতের হুমকিও দেন তিনি। তবে মমতা এসব হুমকিতে ভয় পান না জানিয়ে বলেছেন, 'আমাকে কিছু লোক ভয় দেখানোর চেষ্টা করছে। আমি এসব পরোয়া করি না। আমি এসব হুমকিতে ভীতও নই।'এ-সম্পর্কিত পড়ুন:যে কবিতার জন্য পুরস্কার পেলেন মমতা (ভিডিও)পরীক্ষার খাতায় 'খেলা হবে' লিখলেই শাস্তিবীরভূমের ঘটনায় নিজ দলের নেতাকে গ্রেপ্তারের নির্দেশ মমতারমমতায় শক্ত চ্যালেঞ্জের মুখে মোদি-ম্যাজিকবিজেপিবিরোধী ঐক্যে বিরোধীদের অনৈক্য | 3 |
প্রিয় স্ত্রীর স্মরণে সপ্তদশ শতাব্দীতে ভারতের আগ্রায় মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নামক বিশাল সমাধি স্তম্ভ নির্মাণ করেন। ভারতের মুসলিম শিল্পের অন্যতম নিদর্শনটি দেখে মুগ্ধ হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আনন্দপ্রকাশ চৌকশও তার ব্যতিক্রম নন। কিন্তু সস্ত্রীক তাজমহল দেখতে গিয়ে তিনি যেন একটু বেশিই মুগ্ধ হয়েছিলেন। তাই তো স্ত্রীর জন্য তাজমহলের অনুরূপ একটি বাড়ি বানিয়ে ফেললেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা জানা যায়। ৫২ বছর বয়সী আনন্দপ্রকাশের বাড়ি মধ্যপ্রদেশের বুরহানপুরে। পেশায় তিনি একজন ব্যবসায়ী। সম্রাট শাহজাহান স্ত্রীর শোকে তার প্রতি ভালোবাসা থেকে তাজমহল বানিয়েছিলেন। আনন্দপ্রকাশের ক্ষেত্রে অবশ্য তেমন শোকাবহ কোনো ঘটনা ঘটেনি। তবে শাহজাহানের মতো তিনিও তাজমহল নির্মাণের মাধ্যমে পত্নীপ্রেমের নজির স্থাপন করেছেন। অন্যান্য ব্যক্তিদের মতোই তিনি স্ত্রীকে নিয়ে তাজমহল দেখতে গিয়েছিলেন। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্মের সৌন্দর্যে বিমোহিত হয়ে তিনি সিদ্ধান্ত নেন তাজমহল না হলেও তাজমহলের মতো একটি বাড়ি তিনি তার স্ত্রীকে উপহার দিবেন। যেই ভাবা সেই কাজ। তাহমহল দর্শন থেকে ফিরে এসেই তিনি তাজমহলের স্থাপত্য নিয়ে পড়াশোনা শুরু করেন। নির্মাণশিল্পীদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে তাজমহল নির্মাণ সঙ্ক্রান্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করতে বলেন। শেষ পর্যন্ত এভাবেই বাস্তবে রূপ নেয় তার স্বপ্নের তাজমহল। তাজমহল নির্মাণে সম্রাট শাহজাহানের ১৬ বছর সময় লাগলেও আনন্দপ্রকাশের প্রয়োজন হয়েছে তিন বছর। আগ্রার তাজমহল তৈরিতে যে সাদা মার্বেল ব্যবহার করা হয়েছিল, এ তাজমহল নির্মাণেও সেই একই ধরনের সাদা মার্বেল ব্যবহৃত হয়েছে। যদিও আকৃতির দিক থেকে শাহজাহানের তাজমহলের চেয়ে আনন্দপ্রকাশের তাজমহল এক-তৃতীয়াংশ ছোট। বুরহানপুরের এ তাজমহল নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকার মতো। আনন্দপ্রকাশ চৌকশের নির্মাণ করা তাজমহলটি ৯০ বর্গমিটার প্রশস্ত। তবে ২৯ ফুট উচ্চতার এ বাড়ির মূল কাঠামো ৬০ বর্গমিটার জুড়ে। ৪টি মিনারের সমন্বয়ে তৈরি এ বাড়িতে দুটি শয়নকক্ষ রয়েছে। এছাড়া, আছে রান্নাঘর, গ্রন্থাগার ও যোগাসনের ঘরও। আনন্দপ্রকাশের স্বপ্নের এ তাজমহল নির্মাণে তার স্ত্রীও সহায়তা করেছেন। এএফপিকে আনন্দপ্রকাশ বলেন, "আমার স্ত্রী শুধুমাত্র একটি যোগাসনের ঘর চেয়েছিল। সে একজন আধ্যাত্মিক নারী। সে বলে মিনার একটি ভিন্ন পরিবেশ সৃষ্টি করে এবং ইতিবাচক আবহ নিয়ে আসে।" চার মিনারের প্রধান মিনারে ভারতের পতাকা উত্তোলনের মাধ্যমে শান্তির বার্তা পাঠানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, "শান্তি ও ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে চাই। চারদিকের ঘৃণাকে ভালোবাসা জয় করে নিতে সক্ষম। আর তাজমহল সেই ভালোবাসারই প্রতীক।" | 3 |
আওয়ামী লীগের সমাবেশে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখায় সাতক্ষীরার কলারোয়া থানার ওসি মারুফ আহমেদকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো: ইলতুৎ মিশ বিষিয়টি নিশ্চিত করে জানান, ওসি মারুফ আহমেদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা পুলিশ সুপার শনিবার সকালে তাকে প্রত্যাহার করে নিয়েছেন। তিনি আরও জানান, তার স্থলে নতুন কাউকে এখনও দায়িত্ব দেওয়া হয়নি। এর আগে গত বৃহস্পতিবার সাতক্ষীরার কলারোয়া থানার ওসি মারুফ আহমেদ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থী আয়োজিত সমাবেশে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য দেন। পরে তার এই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, 'আমি প্রশাসনের পক্ষ থেকে আপনাদের একটি ম্যাসেজ পৌঁছে দিতে চাই। আপনারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দিবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনার একটি ভোট অতি মূল্যবান। আপনার ভোটটি স্বযত্নে সুযোগ্য জায়গায় দিয়ে আপনার অবস্থান জানান দিবেন।' এ বিষয়ে সাতক্ষীরা-১ আসের বিএনপি মনোনীয় প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শুক্রবার প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত ভাবে ওসি মারুফ আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন এবং অবিলম্বে তার প্রত্যাহারের দাবি জানান। এ ঘটনার পর শনিবার তাকে প্রত্যাহার করে নেওয়া হলো। | 6 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা তাকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল আজ তারাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে। আর ইতিহাস কোনো স্বৈরশাসকের রক্তচক্ষুকে পরোয়া করে না। তিনি শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত 'বঙ্গবন্ধুর ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নে করণীয়' শীর্ষক আলোচনা এবং দুঃস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। তিনি আরও বলেন, যারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল তাদের জীবনেও ঘটেছে রক্তাক্ত বিদায়ের ট্র্যাজেডি। হত্যা হত্যাকেই ডেকে আনে। হত্যা কাউকে ক্ষমা করে না। করোনার অভিঘাত মোকাবিলায় অনেক চ্যালেঞ্জ সামনে নিয়ে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এমন সংকটে সব রাজনৈতিক দলের একটাই রাজনীতি হওয়া উচিত- তা হলো মানুষকে বাঁচানো, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। তিনি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা ও অসহায় মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সেতুমন্ত্রী আন্তর্জাতিক শ্রম বাজারের উপযোগী জনশক্তি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ডিজিটাল বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তি তৈরি করতে হবে। করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিশ্বে প্রশিক্ষিত জনবলের যে চাহিদা তৈরি হবে, সে চাহিদার বিপরীতে বাংলাদেশ যেন সর্বোচ্চ সুযোগ নিতে পারে, সে বিষয়টি এখনই ভাবতে হবে। সরকার নাকি ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এর আগে ভ্যাকসিন নিয়েও ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছিল। তবে ছাত্র-ছাত্রীদের জীবন বাঁচাতেই সরকার করোনার এই সংকটে বন্ধ রেখেছে শিক্ষা প্রতিষ্ঠান। তাদের জীবন যদি না থাকে তাহলে শিক্ষিত হয়ে কি হবে? করোনাকালেও বিএনপির রাজনৈতিক কর্মসূচি একটাই, তা হচ্ছে পালাক্রমে সরকারের বিরুদ্ধে বিষোদগার আর মিথ্যাচার করা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কৌশল হলো মায়াকান্না আর লিপ সার্ভিস। অন্ধকারে ঢিল না ছুঁড়ে সরকার কোথায় কি অনিয়ম করছে বিএনপিকে তা স্পষ্ট করে বলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবকিছুতে ষড়যন্ত্র খোঁজা বিএনপির স্বাভাবগত বৈশিষ্ট্যে রূপ নিয়েছে। আর জনগণের প্রতি দায়িত্বশীলতার কথা ভুলে গিয়ে বিএনপি নেতাদের মুখ দিয়ে অসত্যের প্রলাপ বের হওয়াই স্বাভাবিক। আইডিইবির সভাপতি প্রকৌশলী এ কে এম হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ। পরে দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। | 6 |
ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরেফিন শুভকে 'বেয়াদব' বলে অভিহিত করেন বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান। তার জের ধরে চলচ্চিত্রপ্রেমীরা রীতিমতো তুলোধুনো করছে শুভকে।বঙ্গবন্ধু বায়োপিক নিয়ে ব্যস্ত আরিফিন শুভর নজড় এড়ায়নি ভিডিওটি। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমেই এই বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। পরক্ষণে কথার জেরে তিনি বলেন,'আমার ক্লিয়ার করারও কিছু নাই। উনি বয়োজ্যেষ্ঠ। উনি সম্মানিত ব্যক্তি। আমি ছোট মানুষ। আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং মন থেকে দোয়া করি যে ওনার ভালো হোক।'শুভ বলেন, 'সাত-আট বছর আগের একটা কাজ ছিল। সেখানে কী হয়েছে আমি সেগুলো বলতে চাই না। উনি ভালো থাকুন। আর এটা নিয়ে লেখালেখি যত কম হয় তত ভালো। তাহলে কাদা ছোঁড়াছুঁড়ি হবে। আমি চাই না কাদা ছোঁড়াছুঁড়ি করতে।' এই ঘটনায় স্তব্ধ বলেও জানান। শুভ বলেন 'বড়দের সঙ্গে অসম্মান করে কথা বলার শিক্ষা আমাকে বাড়ি থেকে দেওয়া হয় নাই। উনি যা বলেছেন সেটা ওনার মন্তব্য। উনি বলতেই পারেন। আমার দিকের কথাগুলো আমি বলতে চাই না।'উল্লেখ্য, আরিফিন শুভকে নিয়ে 'জেদী' নামে একটি সিনেমা নির্মাণ শুরু করেছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কিন্তু মাঝপথে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। যার কারণ ছিল পরিচালকের অসুস্থতা।সোহান সেই প্রসঙ্গ টেনে ভিডিওতে বলেছিলেন, 'আমি শুভকে ফোন দেওয়ার পর বলল আমার নাকি শিডিউল শেষ হয়ে গেছে। বললাম, 'আমি যে অসুস্থ ছিলাম তা তো তুমি জানতে'। কিন্তু শুভ জানাল আমি অসুস্থ, তাতে তার কী! তার এমন আচরণে আমি অনেক কষ্ট পেয়েছিলাম।' ভিডিওতে শুভকে নিয়ে সোহান আরও বলেন, 'চরম বেয়াদব ও চরম খারাপ একজনকে পেয়েছি এই ইন্ডাস্ট্রিতে। সে হলো আরিফিন শুভ। তার জন্য আমার একটি সিনেমা শেষ করতে পারিনি। কারণ আমি তখন অসুস্থ ছিলাম। তাই পাঁচদিন পর শুটিং বন্ধ করে দিয়েছি।'সোহান বলেন, 'আমি তার কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু সে যতদিন থাকবে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। তার একটি সিনেমাও এখন পর্যন্ত ভালো ব্যবসা করতে পারেনি। আমিতো অবশ্যই আর তাকে নিয়ে কাজ করব না।' | 2 |
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিরই যেন পুনরাবৃত্তি হলো ২০২২ আসরেও। এবারো ভারত তাদের প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে। শুক্রবার ভোরে আইসিসি যে সূচি ঘোষণা করেছে, তাতে দেখা গেছে, ২৩ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। প্রতিপক্ষ পাকিস্তান। ২০২১ বিশ্বকাপেও ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। যে ম্যাচ ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-পাকিস্তান শেষবার বিশ্বকাপের ম্যাচ খেলেছে ২০১৫ সালে। ম্যাচটি হয়েছিল অ্যাডিলেড ওভালে। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। শুরুতে কোয়ালিফাইং রাউন্ড বা প্রথম রাউন্ড হবে। আর এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। প্রথম রাউন্ডের পর শুরু হবে সুপার টুয়েলভের ম্যাচ। সুপার টুয়েলভে ভারত রয়েছে গ্রুপ টু-তে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রথম রাউন্ডে বি- গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং এ-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে। অন্য গ্রুপটিতে রয়েছে অস্ট্রেলিয়া অফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড। এই গ্রুপে যুক্ত হবে প্রথম রাউন্ডের এ-গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং বি-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল। ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে ২৩ অক্টোবর। দ্বিতীয় ম্যাচটি রয়েছে ২৭ অক্টোবর, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। প্রতিপক্ষ প্রথম রাউন্ড থেকে যোগ্যতা অর্জন করা গ্রুপ এ'র দুই নম্বর দল। ৩০ অক্টোবর পার্থে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ২ নভেম্বর ভারত বনাম বাংলাদেশ ম্যাচ হবে অ্যাডিলেড ওভালে। আর ৬ নভেম্বর গ্রুপ-বি'র যোগ্যতা অর্জনকারী শীর্ষে থাকা দলের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হবে ২২ অক্টোবর নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। ম্যাচটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ওই দিনই পার্থে রয়েছে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচও। সেমিফাইনাল দু'টি হবে ৯ এবং ১০ নভেম্বর। যথাক্রমে সিডনি এবং অ্যাডিলেড ওভালে। ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, ১৩ নভেম্বর। প্রথম রাউন্ডগ্রুপ এ: শ্রীলঙ্কা, নামিবিয়া, দু'টি কোয়ালিফাইং রাউন্ড খেলে আসা দল গ্রুপ বি: ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, দু'টি কোয়ালিফাইং রাউন্ড খেলে আসা দল সুপার টুয়েলভ স্টেজগ্রুপ ১: অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এ-১, বি-২ গ্রুপ ২: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বি-১, এ-২ সূত্র : হিন্দুস্থান টাইমস | 12 |
কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের একদিন পর মুজিবুল্লাহ নামে অপহৃত এক রোহিঙ্গাকেউদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া২৭ নম্বর ক্যাম্পের সি-ব্লকের নেচারি পার্কসংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি জানান, শুক্রবার দুপুরে জাদিমুরা ক্যাম্প থেকে মুখোশ পরা ৮/৯ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুজিবুল্লাহকে জোরপূর্বক নেচারি পার্কের পাহাড়ের দিকে নিয়ে যায়। খবর পাওয়ার পর থেকেই জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এপিবিএন কর্মকর্তা আরও জানান, রবিবার দুপুর ১টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্ক এলাকা থেকে মুজিবুল্লাহকে উদ্ধার করা হয়। তিনি সুস্থ আছেন। পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিডি প্রতিদিন/এমআই | 6 |
বৈশ্বিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জেফ বেজোসকে পেছনে ফেলে এবার বিশ্বের শীর্ষ ধনীর আসন দখল করলেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সিএনবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী মাস্কের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি ডলার। অন্যদিকে জেফ বেজোস শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। বৃহস্পতিবার পুঁজিবাজারে টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ায় মাস্ক তালিকায় শীর্ষে উঠে আসেন। এরই মধ্যে দিয়ে নতুন বছরে নতুন শীর্ষ ধনী ব্যক্তি পেলো বিশ্ব। এ খবর দিয়েছে ব্লুমবার্গ এবং অনলাইন বিবিসি। ২০১৭ সাল থেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন জেফ বেজোস। তার বর্তমান সম্পদের পরিমাণ ১৮ হাজার ৪০০ কোটি ডলার। ব্লুমবার্গের বিলিয়নেয়ারস সূচক অনুসারে টেসলার শেয়ারমূল্য ৪.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। আর এই পরিমাণ বৃদ্ধি মাস্ককে শীর্ষ স্থানে নিয়ে আসার জন্য যথেষ্ঠ ছিলো। বিদায়ী বছরে মাস্কের সম্পদের পরিমাণ বেড়েছে ১৬০ বিলিয়ন ডলার। টেসলার ইলেকট্রিক গাড়ির চাহিদাই এই সম্পদ বৃদ্ধির অন্যতম কারণ। কিন্তু মাত্র দেড় বছর আগেও টেসলার শেয়ারের মূল্য কমে যাওয়াতে বড় ধরনের লোকসানে পড়তে হয়েছিল মাস্ককে। এর ফলে আইনি ও নিয়ন্ত্রকদের পক্ষ থেকে তার নেতৃত্ব নিয়েও প্রশ্নবিদ্ধ হতে হয়েছিলো। শীর্ষ ধনী হওয়ার খবরে মাস্ক তার নিজস্ব ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক টুইটার ব্যবহারকারী মাস্ককে খবরটি জানানোর পর তিনি প্রত্যুত্তরে লিখেছেন, কী অদ্ভুত। টুইটে মাস্ক আরো জানান, 'আমার উপার্যনের প্রায় অর্ধেক অর্থ পৃথিবীর সমস্যা মোকাবিলার প্রয়োজনে রাখা আছে। আর বাকি অর্ধেক ব্যয় হবে মঙ্গল গ্রহে একটি স্বনির্ভর শহর প্রতিষ্ঠার সহায়তায়। যাতে করে ডাইনোসোর যুগের মতো কোনো উল্কা যদি পৃথিবীতে আঘাত হানে কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এবং আমরা নিজেদের ধ্বংস করে ফেলি, তখনো যেন (সব প্রাণীর) জীবনযাপন অব্যাহত থাকে বলে আশা প্রকাশ করেছেন ইলন মাস্ক। গত বছরের জুলাই মাসে ওয়ারেন বাফেটকে সরিয়ে বিশ্বের সপ্তম শীর্ষ ধনী হয়েছিলেন মাস্ক। এরপর তিনি বিল গেটসকে ছাড়িয়ে হয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি। গত বছর তিনি যে সম্পদ অর্জন করেছেন তা মাইক্রোসফটের মালিকের ১৩ হাজার ২০০ কোটি ডলারের সম্পদের চেয়ে বেশি। অন্যদিকে, সদ্য সাবেক হয়ে যাওয়া শীর্ষ ধনী জেফ বেজোসেরও সম্পদের পরিমাণ করোনা মহামারির জন্য বেড়েছে। মহামারিতে অ্যামাজন অনলাইন স্টোর ও ক্লাউড কম্পিউটিং খাত থেকে আগের চেয়ে বেশি লাভবান হয়েছে বেজোস। তবে বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কটের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যবসায়ের ৪ শতাংশ দিয়ে দেয়াটা তার ব্যক্তিগত সম্পদে খানিকটা প্রভাব ফেলেছে। যারফলে ইলন মাস্ক শীর্ষ হওয়ার দৌড়ে আরো একধাপ আগাতে সহায়তা করেছে। | 3 |
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্ব রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। রবিবার করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন তিনি। ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসার ক্ষেত্রে সাদা ও কালো এবং স্থানীয় ও অভিবাসীর মধ্যে বৈষম্য করা হচ্ছে, এমনকি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বাহ্যত একে অপরের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও তারা মাস্ক পাওয়ার ক্ষেত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানে করোনাভাইরাস আক্রান্তদের শনাক্ত করতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে সাত কোটি ৮০ লাখ মানুষের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয় ধাপে এখন তিন কোটি মানুষের স্বাস্থ্যের পরীক্ষা করার কাজ চলছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা আগের চেয়ে বেশি সূক্ষ্ম। তিনি বলেন, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশের ৮৩ শতাংশ মানুষ স্বাস্থ্য সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলছে। কোনো কোনো শহরে এ সংখ্যা ৯২ শতাংশ। বিডি প্রতিদিন/আরাফাত | 3 |
এখন থেকেই যেন ফাল্গুনের ভ্রমরদের গুনগুনানি শুরু হয়ে গেছে। ফুল ফোটার অপেক্ষায় আছে তারা; মুখে নতুন মধু আর গায়ে হলদে রেণু দিয়ে মাখবে বলে। সময় ঘনিয়ে এসেছে নতুন বছরের প্রথম উৎসবের। দেরি না করে আপনিও প্রস্তুতি নিতে পারেন বসন্তের। বসন্ত ঋতুর ফাল্গুন মাস মানেই প্রকৃতিতে রঙের ছড়াছড়ি। ফুলের নানা রং আর সবুজ পাতার নতুন কুঁড়ির ঢঙের সঙ্গে মিলিয়ে সাজিয়ে নিতে পারেন নিেজকে।বসন্তের সাজ আর পোশাক নিয়ে বিশেষজ্ঞরা দিলেন পরামর্শ। পোশাক, সাজ আর অনুষঙ্গ-সবকিছুতেই থাকা চাই রঙের প্রাধান্য। হলুদ, কমলা কিংবা বাসন্তীকে প্রধান করে এর সঙ্গে মিলিয়ে অন্য রংও প্রাধান্য দেওয়া যেতে পারে বলে জানালেন বিশেষজ্ঞরা।বিশ্বরঙের নকশাকার বিপ্লব সাহা বললেন, 'পোশাকের রংটা প্রথমে বেছে নিতে হবে। বসন্তে শুধুই কিন্তু হলুদ রঙের ফুল ফোটে না। নানা রঙের ফুল ফোটে। ফুলের রঙের সঙ্গে মিলিয়ে তাই পোশাক হতে পারে হলুদ, কমলা, মেজেন্টা, বাসন্তী ইত্যাদি।' তিনি বলেন, এবার বসন্তে দেশি সুতার কাপড় চলবে বেশি। এতে থাকবে ফ্লোরাল মোটিফের কাজ। সেটা হতে পারে ডাই, অ্যাপ্লিক, এমব্রয়ডারি কিংবা হাতের বুনন। উজ্জ্বল রঙের পোশাক এই ঋতুতে ভালো মানাবে বলে জানালেন বিপ্লব সাহা। রাজধানীর বিভিন্ন শোরুম ঘুরে বাছাই করে নিতে পারেন পছন্দসই পোশাক। ছোট-বড় সবার জন্য দেশি ধাঁচের নিয়মিত পোশাকের মধ্যে পাবেন শাড়ি, সেলোয়ার-কামিজ, পাজামা-পাঞ্জাবি, ফতুয়া। একটু ভিন্ন ধাঁচের চাইলে নারীরা কিনতে পারেন তাগা, ফ্রক, কুর্তি বা কাফতান। পুরুষেরা বাছতে পারেন সেমি লং পাঞ্জাবি অথবা হাফ হাতা শার্ট, পোলো বা টি-শার্ট অথবা কাবুলি। নারীরা পাবেন পশ্চিমা ধাঁচের পোশাকও। টপসের সঙ্গে মিলিয়ে খুঁজতে পারেন স্কার্ট, জিনস, লেগিংস, পালাজ্জো। যেহেতু বসন্তে হালকা বাতাস থাকে, তাই কিনতে পারেন কটি কিংবা পাতলা শাল। এর সবই পাবেন বসন্তের রঙে। পাবেন পাদুকা আর পার্সও।হলুদ আর কমলা রঙের সঙ্গে মিলিয়ে হালকা ও গাঢ় সবুজ, ছাই রং দিয়ে পোশাকে নান্দনিকতা এনেছে ফ্যাশন হাউস আইকনিক। আইকনিকের স্বত্বাধিকারী তাসলিমা মলি বলেন, স্কার্ট-টপ, গাউন ও কুর্তা এবারের ফাল্গুনে খুব চলবে। তিনি বললেন, ক্রেতারা এখন লম্বা পোশাক পরতেই বেশি আগ্রহী।ফ্যাশন হাউস মুমু মারিয়াতে বোহেমিয়ান পোশাকের আদলে ফ্রিল ও ফ্লেয়ার ধাঁচের পোশাক পাওয়া যাবে বেশি। স্বত্বাধিকারী মারিয়া সুলতানা বললেন, দেশি ও পশ্চিমা পোশাকের ফিউশন করে এবং ফুলেল নকশার পাশাপাশি পাখি-প্রজাপতি যোগ করে ফাল্গুনের পোশাকে নতুনত্ব আনা হয়েছে। পাওয়া যাবে খাটো শার্ট কিংবা শার্টের নকশায় কামিজ। ফাল্গুনের জন্য বিশেষভাবে নরম রঙা হলুদ আর কমলা পোশাক তৈরি করেছে মুমু মারিয়া। সঙ্গে থাকবে অন্য রঙের ছোঁয়াও। মেকআপপারসোনার রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান বললেন, ফাল্গুনের সাজ হতে হবে হালকা। পোশাক ও আবহাওয়া বিবেচনা করেই সাজতে হবে। শুষ্ক এই দিনে মুখ ভালো করে ধুয়ে প্রথমেই ময়েশ্চারাইজার ব্যবহার করতে বললেন তিনি। এরপর মুখে ম্যাট ফাউন্ডেশন লাগিয়ে নিতে হবে। চোখ, ঠোঁটেও থাকবে ম্যাট সাজ। ব্যবহার করা যেতে পারে হলদে, কমলাভাব কিংবা পিচরঙা আইশ্যাডো। লিপস্টিকটাও পিচ রঙের হলে ভালো মানাবে। কানিজ আলমাস খান জানালেন, ইদানীং রিকশা পেইন্টিং ধাঁচের টিপ পাওয়া যায়। একটু ভিন্ন সাজতে চাইলে এই টিপ ব্যবহার করতে পারেন।চুলচুলটা এমন দিনে খোলাই ভালো লাগে বলে জানালেন ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন। আর কেউ বাঁধতে চাইলেও সেটা আঁটসাঁট না হয়ে খুব হালকা বাঁধন হতে হবে। তানজিমা জানালেন, চুলে মেসি ভাব রাখলে ভালো লাগবে। তিনি বলেন, 'চুলটা থাকবে অগোছালো, কিন্তু এর মাঝেও থাকতে হবে ছন্দ।' পশ্চিমা ধাঁচের পোশাক পরলে সামনের চুলটা মেসি ভাব এনে পেছনে হালকা কার্ল করে ছেড়ে দেওয়া যেতে পারে। আর বসন্তে চুল সাজাতে ফুলের বিকল্প নেই। এভাবে কার্ল করে ছেড়ে দিলে ছোট ফুল এলোমেলো করে গুঁজে নিতে পারেন। অনেকে ফুলের ব্যান্ড পড়তে ভালোবাসেন। এবার ব্যান্ডটা ভিন্নভাবে সাজিয়ে নিতে পারেন। তানজিমা শারমিন বললেন, ব্যান্ডের চারদিকে ফুল না দিয়ে একপাশে বেশি করে ফুল গুঁজে ব্যান্ডের বাকি জায়গাটা চেইন কিংবা ফিতা দিয়ে ঢেকে দিতে পারেন। আবার দুপাশে ফুল গুঁজে ব্যান্ডের মাঝখানটাতেও চেইন বা ফিতা দিয়ে ঢেকে নেওয়া যাবে। এ ক্ষেত্রে দুপাশ থেকে চুল সামনে এনে খোলা ছেড়ে দিলে অথবা খেজুর বেণি করে নিলে ভালো লাগবে। গয়নাবসন্তে ফুলের গয়নার বিকল্প হয় না বলে জানান বিপ্লব সাহা। ফুল দিয়ে চুল সাজিয়ে নিলেই হলো। তবে কানে ছোট দুল আর হাতভর্তি রেশমি কাচের চুড়ি খুব মানাবে। কানিজ আলমাস খান জানালেন, চাইলে কেউ পমপমওয়ালা কানের দুল কিংবা গলার মালা পরতে পারেন। তিনি পরামর্শ দিলেন কাচের চুড়িগুলো কয়েকটা রঙের একসঙ্গে মিলিয়ে পরতে। ফুলএ সময় গোলাপ, জারবারা, গ্ল্যাডিওলাস আর জিপসির সঙ্গে পাওয়া যাবে ক্যালান্ডুলা, চন্দ্রমল্লিকা, অর্কিডও। রাজধানীর শাহবাগ ও আগারগাঁওয়ের ফুলের বাজার ছাড়াও প্রায় সব এলাকাতেই ছোটখাটো ফুলের দোকান পাওয়া যায়। ফুল ব্যবসায়ী গিয়াসউদ্দীন জানান, রাজধানীতে এত ফুল আসে সাভারের কাউন্দিয়া ও যশোরের ঝিকরগাছা থানার গদখালী এলাকা থেকে। | 4 |
করোনা (কোভিড-১৯) টিকার রফতানি আগামী অক্টোবর থেকে শুরু করতে যাচ্ছে ভারত। এই রফতানি শুরু হলে বাংলাদেশ প্রথম দিকেই তা পাবে বলে আশ্বস্ত করেছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। সোমবার সাংবাদিকদের জিজ্ঞাসায় এ আশ্বাস দেয় ভারতীয় হাইকমিশন। হাইকমিশন বলেছে, 'যৌক্তিক পরিমাণে সরবরাহ শিগগির শুরু হবে। বাংলাদেশের মতো অগ্রাধিকারে থাকা অংশীদাররা থাকবে প্রথম দিককার প্রাপকের তালিকায়। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 4 |
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের নেতাকর্মী এবং কয়েকজন রাজনীতিকের অংশগ্রহণে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল-বাংলাদেশ গণ অধিকার পরিষদ। শুক্রবার (১৫ অক্টোবর) নুরুল হক নুর এ তথ্য জানান। আগামী ২০ অক্টোবর ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই দলটি সামনে আসবে। প্রশাসনের অনুমতি পেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তন বা পরিস্থিতি সাপেক্ষে সংগঠনের অফিস থেকেও ঘোষণা আসতে পারে। প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। নুরুল হক বলেন, আমরা অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছি। এখন যদি তারা পারমিট না করেন আমরা বিকল্প পন্থায় যাবো। প্রয়োজনে আমাদের অফিসেও হতে পারে। নতুন এই দলের চার মূলনীতি আর ১৮ বা ২১ দফা কর্মসূচি আসবে। এ বিষয়ে নুরুল হক বলেন, আমাদের দলের মূল নীতি 'গণতন্ত্র, ন্যায়বিচার, জাতীয় স্বার্থ ও অধিকার'। গণতন্ত্র, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার, জলবায়ু, প্রাণ প্রকৃতি, টেকসই উন্নয়ন কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এ বিষয়গুলো নিয়ে একটি দীর্ঘমেয়াদী প্রস্তাবও তুলে ধরবো।' বাংলাদেশ গণ অধিকার পরিষদের সূত্র জানায়, নতুন দলের সম্ভাব্য মুখ্য নেতা নুরুল হক নুর। প্রাথমিক আহ্বায়ক কমিটি হবে ১০১ বা ১৫১ সদস্য বিশিষ্ট। পাশাপাশি ১৫-২০ সদস্যের নীতিনির্ধারণী ফোরামও থাকবে। এরইমধ্যে গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া তাদের সঙ্গে যোগ দিয়েছেন। আরও কয়েকজন যোগ দিতে পারেন, এমন সম্ভাবনার কথা জানালেও কারও নাম বলতে রাজি হননি নুরুল হক। | 6 |
দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড শেষে সাংবাদিক শফিক রেহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে জেলহাজতে পাঠানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় তার আইনজীবী অ্যাডভোটেক সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া সফিক রেহমানের পক্ষ থেকে আদালতে তার চিকিৎসা ও ডিভিশনের আবেদন করা হলে আদালত করাবিধি অনুযায়ী তা বিবেচনার নির্দেশ দেন।
যুক্তরাষ্ট্রে প্রবাসী জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারকে ২০১৫ সালে কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের আদালত। প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে এফবিআইয়ের হাতে সংরক্ষিত গোপন তথ্য পাওয়ার জন্য ঘুষ দেওয়ার অপরাধে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়। মার্কিন আদালতে প্রসিকিউশনের নথিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলেকে 'অপহরণ, ভয় দেখানো ও ক্ষতি করাই' ছিল সিজারের তথ্য সংগ্রহের উদ্দেশ্য। সিজার কিছু তথ্য বাংলাদেশি 'এক সাংবাদিককে' সরবরাহ করেছিলেন এবং বিনিময়ে 'প্রায় ৩০ হাজার ডলার' পেয়েছিলেন। ওই রায়ের পর জয়কে অপহরণের চক্রান্তের অভিযোগ এনে ঢাকার পল্টন থানায় পুলিশ একটি মামলা করে। সেই মামলাতেই গত ১৬ এপ্রিল গ্রেফতার করা হয় শফিক রেহমানকে।
গ্রেফতারের পর প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে গত শুক্রবার তার বিরুদ্ধে নতুন করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
| 6 |
নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন নড়াইলের বারইপাড়া সেতুতে চার মাস আগে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় হেলে যাওয়া ৯ নম্বর পিলারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সওজ অধিদপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পিলার দেখতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর একটি টেকনিক্যাল টিম নিয়ে নড়াইলে এসেছিলেন। মাঠপর্যায়ের বিভিন্ন তথ্য নিয়ে সেগুলো যাচাই-বাছাই চলছে। হেলে যাওয়া পিলারের নকশা সংশোধনের জন্য আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আগামী জুনের মধ্যে সেতু নির্মাণ এবং সেতুর ভবিষ্যৎ নিয়ে সাধারণের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।জানা গেছে, গত বছরের ৬ সেপ্টেম্বর একটি বালুবোঝাই বাল্কহেড নির্মাণাধীন সেতুর ৯ নম্বর পিলারে আঘাত করলে পিলারটি হেলে যায়। এর আগে ২০২০ সালের ২০ জুন অপর একটি বাল্কহেডের ধাক্কায় ওই পিলারটিই আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়। গত দুই বছরে বিভিন্ন সময় বাল্কহেডের ধাক্কায় নির্মাণাধীন কয়েকটি পিলার আঘাতপ্রাপ্ত হয় এবং কয়েকটি বাল্কহেড পানিতে ডুবেও যায়। এসব ঘটনায় এ পর্যন্ত কালিয়া থানায় ৫টি জিডি এবং একটি মামলা হয়েছে।সরেজমিন জানা গেছে, ৪ বছর আগে সেতু নির্মাণকাজের শুরু থেকেই সামান্য কয়েকজন শ্রমিক দিয়ে প্রকল্প এলাকায় কাজ করানো হয়। মাঝে অনেক দিন কাজ বন্ধ ছিল। যে কারণে কাজ শেষ করতে এত দেরি হচ্ছে। বর্তমানে সেতু নির্মাণে প্রকল্প এলাকায় ২০-২৫ জন শ্রমিক কাজ করছে। এখন পিলারের ওপর গার্ডার ও স্ল্যাব বসানোর কাজ চলছে এবং দুপাশে সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে।কালিয়া উপজেলার কাঞ্চনপুর ঘাটের বাসিন্দা সাফায়েত মোল্যা বলেন, '৫ বছর ধরে সেতুর কাজ শুরু হলেও এখনো তা শেষ হলোনা। যেভাবে বাল্কহেড একের পর এক সেতুর পিলারে ধাক্কা দিচ্ছে তাতে সেতুর ভবিষ্যৎ কি তা আল্লাহ জানেন।'বারইপাড়া সেতু নির্মাণকাজের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মো. মিনহাজুল ইসলাম জানান, হেলে যাওয়া ৯ নম্বর পিলারের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ পর্যন্ত মূল কাজ ও সংযোগ সড়ক মিলে ৬৫ ভাগ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে সম্পন্ন হতে পারে। তবে কাজের সময় বৃদ্ধির জন্য আরও এক বছর আবেদনের প্রস্তুতি চলছে।নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী এ এম আতিকুল্লাহ সেতু নিয়ে কোনো শঙ্কার কথা উড়িয়ে দিয়ে বলেন, 'হেলে যাওয়া পিলারটির স্থানে নকশা সংশোধনের জন্য আমাদের সর্বোচ্চ পর্যায়ের টিম কাজ করছে। আমরা আশাবাদী আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে।'নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হেলে পড়া পিলারটি সম্পর্কে অবহিত করলে তাঁরা জানিয়েছেন ৯ নম্বর পিলারটি জায়গায় নকশা পরিবর্তন হবে। কিন্তু এখনো কিছু হলো না। আমি রীতিমতো হতাশ হয়ে পড়ছি। আমি মনে করি, নির্দিষ্ট সময়ের মধ্যে সেতুটি নির্মাণ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালন করেনি। তারপরও আশাবাদী কাজটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে।উল্লেখ্য, নড়াইল শহর থেকে কালিয়া উপজেলা শহরের দূরত্ব ২৫ কিলোমিটার হলেও এ পথ পাড়ি দিতে সময় লাগে দু ঘণ্টা। নবগঙ্গা নদী, কালিয়া পৌর ও উপজেলার ৮টি ইউনিয়নকে জেলার অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের নবগঙ্গা নদী পার হয়ে অফিস-আদালত, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, স্কুল-কলেজ, হাসপাতাল, ব্যবসাসহ বিভিন্ন কাজে যাতায়াত করতে বেগ পেতে হচ্ছে। এ সেতুটি চালু হলে নড়াইল-যশোরের সঙ্গে গোপালগঞ্জ, বরিশাল এবং বাগেরহাট জেলার যোগাযোগ বৃদ্ধি পাবে। | 6 |
নেত্রকোনার মদনে এক স্কুলছাত্রী (১৪) ও এক তরুণীকে (২৬) ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে মদন থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ, ভুক্তভোগী দুই পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানের জনক সুমন মিয়া গত ১৭ অক্টোবর উপজেলার এক তরুণীকে (২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাকে ৩ দিন আটকে রেখে ধর্ষণ করে। ২১ অক্টোবর বাড়ি পাঠিয়ে দেন। ওই রাতেই শ্রীধরপুর এলাকা থেকে এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় সুমন। পরে ২৫ অক্টোবর ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ২২ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।তরুণী গত ২৬ অক্টোবর সুমন মিয়ার বিরুদ্ধে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, মঙ্গলবার সকালে সুমন মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে। | 6 |
ফিলিপাইনের নির্বাচনে সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। আর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে সারা দুতার্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। শিগগিরই মার্কোস-দুতার্তে জোট আগামী ছয় বছরের জন্য ফিলিপাইনের শাসন ক্ষমতা গ্রহণ করবেন। তবে দেশটির মানবাধিকার কর্মীরা এ জোটের শাসনভার গ্রহণ নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করছে। এক নজরে ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ক্যারিয়ার- ফার্দিনান্দ মার্কোস জুনিয়র৬৪ বছর বয়সী ফার্দিনান্দ মার্কোস জুনিয়র একজন সাবেক প্রাদেশিক গভর্নর, কংগ্রেসম্যান এবং সিনেটর। তিনি 'বংবং' নামে পরিচিত। কয়েক বিলিয়ন ডলার আত্মসাৎ এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ৩৬ বছর আগে 'জনগণের শক্তি বিপ্লব' নামক অভ্যুত্থানের মাধ্যমে তার বাবা স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসকে ক্ষমতাচ্যুত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে নির্বাসনে থাকা অবস্থায় ১৯৮৯ সালে তিনি মারা যান। মার্কোস জুনিয়রের মা ইমেলদা মার্কোস মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসন থেকে ফিলিপাইনে তার সন্তানদের নিয়ে ফিরে আসার পর দু'বার ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। সারা দুতার্তে৪৩ বছর বয়সী সারা দুতার্তে দেশটির দাভাও সিটির বিদায়ী মেয়র। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এটি ছিল তার বাবার নির্বাচনী এলাকা। একজন আইনজীবী এবং ফিলিপাইনের সেনাবাহিনীর রিজার্ভ অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করা সারা দুতার্তে পরবর্তীকালে রাজনীতিতে আসেন। অনেক সমালোচকই তাকে তার বাবার তুলনায় অনেক বেশি ঠাণ্ডা মাথার মানুষ ও বাস্তববাদী বলে মনে করে। দুতার্তের দল মূলত তাকে তার বাবার স্থলাভিষিক্ত করতে চেয়েছিল। কিন্তু এর বদলে তিনি নিজেই ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন সন্তানের মা সারা দীর্ঘদিন আর্থিকভাবে ফিলিপাইনের অন্যতম সমৃদ্ধ শহর দাভাও'র মেয়র ছিলেন। সূত্র : এপি/ইউএনবি | 3 |
কুয়াকাটা সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ প্লাবন আহমেদের (১৯) লাশ শনিবার সকালে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
মাগুরার বেলনগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে প্লাবন শুক্রবার দুপুরে সাগরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।
প্লাবনের চাচাতো ভাই সালেহুজ্জামান টুটুল জানান, শনিবার সকালে কুয়াকাটা টুরিস্ট পুলিশ প্লাবনের মরদেহ সাগর থেকে উদ্ধার করে। তার পরিবারের সদস্যরা ইতিমধ্যে কুয়াকাটায় পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ মাগুরায় নেওয়ার প্রক্রিয়া চলছে।
টুটুল জানান, প্লাবন তার বন্ধু নেওয়াজকে নিয়ে বৃহস্পতিবার ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে যান। শুক্রবার বেলা ১২টার দিকে দুই বন্ধু সমুদ্রে গোসল করতে নামেন। আধা ঘণ্টা পর সাগরের উত্তাল ঢেউয়ে সাতার না জানা প্লাবনের হাত থেকে ভাসমান টিউব ছুটে গেলে সে নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা বন্ধু নেওয়াজের চিৎকারে সে সময় অন্য পর্যটকসহ স্থানীয় জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে দমকল বাহিনী ও ডুবুরীরাও সমুদ্রে খোঁজাখুজি করে ব্যর্থ হয়। এরপর শনিবার সকালে সৈকতে তার লাশ ভেসে উঠলে টুরিস্ট পুলিশ তা উদ্ধার করে।
টুটুল জানান, প্লাবন এ বছর মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। সমুদ্রে নামার আগে শুক্রবার নিজের মুঠোফোনে কয়েকটি সেলফি তোলেন প্লাবন। ওই সেলফিগুলোই ছিল প্লাবনের শেষ সেলফি।
| 6 |
ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে অংশ নিতে বিএনপির তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বিএনপির পক্ষে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ঢাকা সিটি দক্ষিণে একজন এবং উত্তরে মনোনয়ন নিয়েছেন দুইজন। বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন জানান, ঢাকা সিটি দক্ষিণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য। অন্যদিকে ঢাকা সিটি উত্তরে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এখানে আরো মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির সম্পাদক (বিশেষ) ড. আসাদুজ্জামান রিপন। | 9 |
জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে 'ইমব্রেস ফ্রেন্ডশিপ: জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর উদ্যাপন' শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) বাংলাদেশ। প্রখ্যাত চিত্রশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রিন্টমেকিং অনুষদের অধ্যাপক আনিসুজ্জামানের চিত্রকর্ম এই প্রদর্শনীর মূল আকর্ষণ। দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাপানিজ কৌশল উডকাট প্রিন্টমেকিং পদ্ধতিতে চিত্রকর্মগুলো তৈরি করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে অবস্থিত বে'স এজওয়াটারের এজ গ্যালারিতে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আগামী ৫ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, 'এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করতে পেরে আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এটি জাপান ও বাংলাদেশের মধ্যে গৌরবময় বন্ধুত্বকে শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেছে। নিঃসন্দেহে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় এবং জাপান-বাংলাদেশ সরকার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় ও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।' জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, 'চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানটি সফলভাবে উদ্বোধন করার জন্য আমি জেটিআইকে অভিনন্দন জানাই। একই সঙ্গে প্রখ্যাত শিল্পী অধ্যাপক আনিসুজ্জামানকেও অভিনন্দন জানাই।' উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেটিআই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নীল ক্যুপল্যান্ড। | 6 |
মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে দুটি চারে বুঝিয়ে দিয়েছিলেন, তার ব্যাটে ছন্দটা ঠিকই আছে। মধ্যাহ্নভোজ থেকে ফেরার পরও লিটন দাসের ব্যাট আলো ছড়াচ্ছে। অর্ধশতকও হয়ে গেছে তাঁর। এর আগেই অর্ধশতক পেয়ে গেছেন মুমিনুল হকও। এই প্রতিবেদন লেখার সময়ে মাউন্ট মঙ্গানুই টেস্টে আজ তৃতীয় দিনে চা বিরতি হয়ে গেছে। ১১৯ ওভারে ৪ উইকেটে ৩০৭ রান নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ। লিটন অপরাজিত ৫১ রানে, মুমিনুল ৬১ রানে। পঞ্চম উইকেটে দুজনের জুটিতে ১০৪ রান হয়ে গেছে। নিউজিল্যান্ডের চেয়ে আর ২১ রানে পিছিয়ে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে আজ তৃতীয় দিনের প্রথম সেশনের শেষ দিকে দলকে ২০৩ রানে রেখে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মুশফিক ফেরার পর নেমেছেন লিটন। এখন পর্যন্ত বল খেলেছেন ৯৭টি, চার মেরেছেন ৬টি। মধ্যাহ্নবিরতির পর দ্বিতীয় সেশনের শুরুতে লিটনের ব্যাট থেকেই বাউন্ডারি বেশি এসেছে, পরের দিকে বাউন্ডারি বেশি দেখেছে মুমিনুলের ব্যাট। তবে শুধু বাউন্ডারির হিসাবই নয়, লিটনের ব্যাটিং পুরোটা সময়ই মুগ্ধতা ছড়িয়েছে। ছাড়ার বল দেখেশুনে দারুণভাবে ছাড়ছেন। আর যখন শট খেলছেন, মুগ্ধ করছেন বারবার। ৬টি চারের সবগুলোই এসেছে চোখজুড়ানো শটে। কখনো স্ট্রেইট ড্রাইভ, কখনো কাভার ড্রাইভ, তো কখনো ওয়াগনারের শর্ট বলকে আছড়ে মারছেন মিডউইকেটে। নিয়ন্ত্রণ, আগ্রাসন, কব্জির ব্যবহার, রেশমি পেলব বোলানো শট, রক্ষণাত্মক শটেও আত্মবিশ্বাস.. লিটনের ইনিংসে মুগ্ধ না করে পারে না! অন্যদিকে মুমিনুলও মধ্যাহ্নভোজের পর আরেকটু আগ্রাসী হয়েছেন, তবে সেশনের শুরুতে একটু নড়বড়েই লেগেছে তাঁকে। সেশনের প্রথম ওভারে জেমিসনের প্রথম বলেই পয়েন্টে লিটনের দারুণ শটে আসে ৩ রান, দ্বিতীয় বলেই এলবিডব্লুর আবেদন ওঠে মুমিনুলের বিরুদ্ধে। নিউজিল্যান্ড রিভিউ নিলেও সে যাত্রায় বেঁচে যান বাংলাদেশ অধিনায়ক। পরের দুই ওভারে ওয়াগনারকে দুটি ও জেমিসনকে একটি চার মারেন মুমিনুল, তিনটিই দারুণ শটে। কিন্তু সেশনের তৃতীয় ওভারে জেমিসনের শেষ বলে কনুইয়ে বলের আঘাত পান মুমিনুল। ফিজিওর শুশ্রুষার পর অবশ্য ব্যাটিং চালিয়ে যেতে সমস্যা হয়নি তাঁর। এরপরও জেমিসন-ওয়াগনারদের বলে দু-তিনবার পরাস্ত হয়েছেন মুমিনুল। তবে সেশন যত এগিয়েছে, মুমিনুলের শটে, শট নির্বাচনে নিয়ন্ত্রণ তত ভালো হয়েছে। এখন পর্যন্ত এই সেশনে ৭টি চার মেরেছেন তিনি, যেখানে তার ১৭৫ বলের ইনিংসে সব মিলিয়ে চার ৮টি। ১০৮তম ওভারের শেষ বলে বোল্টকে নিজের ইনিংসের অষ্টম চারটি মেরেই অর্ধশতকে পৌঁছান মুমিনুল। আর লিটন অর্ধশতকে পৌঁছেছেন চা বিরতির আগে শেষ ওভারে রাচিন রবীন্দ্রর বলে দুই রান নিয়ে। মুমিনুলের অর্ধশতক এনে দেওয়া বাউন্ডারির পর সেশনে আর চার নেই বাংলাদেশের। হয়তো সেশনের শেষ দিকে এসে আর ঝুঁকি নিতে চাননি মুমিনুল-লিটন। বাংলাদেশ ইনিংসে কাগজে-কলমের হিসাবে ব্যবধান গড়ে দেওয়ার মতো শেষ জুটি যে এটিই! | 12 |
ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ধানমন্ডি এলাকার বিক্ষুব্ধ নগরবাসী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কুশপুত্তলিকা দাহ করেছে। আজ শনিবার রাজধানীর ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় এক মানববন্ধনে এই কুশপুত্তলিকা দাহ করা হয়।মানববন্ধনে বক্তারা মেয়র তাপসের কঠোর সমালোচনা করে বলেন, প্রতিদিনই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। অথচ বর্তমান নগর পিতা পরিবার নিয়ে প্রমোদ ভ্রমণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। ডেঙ্গুতে অতিষ্ঠ নগরবাসী মৃত্যুঝুঁকিতে আছে, আর মেয়র আছেন বিদেশে ফুর্তিতে। ব্যর্থতার অভিযোগ মাথায় নিয়ে মেয়রের পদত্যাগও দাবি করেন বিক্ষুব্ধ নাগরিকেরা। মানববন্ধনে পুরান ঢাকার নাগরিক উদ্যোগের সভাপতি মোহাম্মদ নাজিম, বিডি টুরিস্ট সাইক্লিংয়ের সমন্বয়ক আশিক উদ্দীন সৈনিক, মানব অধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন, বাংলাদেশ সচেতন নাগরিক সমাজের সহকারী সমন্বয়ক রানা রহমান বক্তব্য রাখেন।এর আগে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবেও পুরান ঢাকাবাসীর ব্যানারে তাপসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। | 6 |
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিটি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের অবসরের বয়সসীমার ক্ষেত্রে তিন বাহিনীর পদক্রমের সমতার প্রস্তাবে সম্মতি প্রদান করেছে।বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, মাল্টিপারপাস ১৩ তলা একটি ভবন নির্মাণ, নিরাপত্তা সফটওয়্যার, ফুল হিউম্যান বডি স্ক্যানার, পত্রিকা ও পাঠ্যপুস্তক স্ক্যানার, থ্রিজি/ফোরজি ট্র্যাকারসহ ডিজিএফআইয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে একটি প্রকল্প নেওয়া হয়। ১ হাজার ২৬৭ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুনে।প্রকল্পটির আওতায় বেশ কিছু যন্ত্রপাতি কেনা হলেও ভবন নির্মাণের অগ্রগতি তুলনামূলক কম। কার্যপত্রে দেখা গেছে, এ পর্যন্ত ভবনের ফাউন্ডেশন ও বেসমেন্ট নির্মাণের পাইলিং কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বেসমেন্ট নির্মাণের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী ভবনের চারটি বেসমেন্ট নির্মাণের কথা রয়েছে।কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মহিববুর রহমান ও বেগম নাহিদ ইজাহার খান। | 6 |
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ৫টি ইউনিটে মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে ২লাখ ৭২হাজার ৫শ' ১২জন ভর্তিপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছে। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া মঙ্গলবার দুপুর ২টায় শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, এ শিক্ষাবর্ষে ক-ইউনিটের ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯শ' ৭০জন, খ-ইউনিটের ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২শ' ৫০জন, গ-ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫শ' ৩৪ জন, ঘ-ইউনিটের ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬শ' ১৪জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১শ' ৪৪জন আবেদন করেছে। ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর শুক্রবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। 'গ' ও 'চ' ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। 'ক', 'খ', 'ঘ' ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত । উল্লেখ্য, গত ৩১ জুলাই মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন। | 1 |
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার দুই দফায় ১ লাখ ১৭ হাজার ৩২৯। তৃতীয় দফায় ৬৫ হাজার ৬৭৪টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৩২ হাজার ৯০৪টি ঘরের দলিল আগামী ২৬ এপ্রিল গৃহহীনদের মাঝে তুলে দেওয়া হবে। এই প্রকল্পটি সরাসরি তত্ত্বাবধান করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকল্পটি স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তোফাজ্জল হোসেন মিয়া।তোফাজ্জল হোসেন মিয়া বলেন, 'প্রধানমন্ত্রীর কার্যালয় সব সময় স্বচ্ছতার সঙ্গে এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প ব্যয় তৃতীয় ধাপে প্রতিটি ঘরে ব্যয় হচ্ছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ভ্যাট-ট্যাক্স ধরা হলে এ ব্যয় দাঁড়াতো ৩ লাখ ৩০ হাজার টাকা।'সিনিয়র সচিব বলেন, 'এখন যে ঘরগুলো আমরা করছি সেগুলো অনেক টেকসই। আমাকে অনেক ইঞ্জিনিয়ার বলেছেন চাইলে এর ওপর দোতলাও করা যাবে। ফাউন্ডেশন, আরসিসি পিলার, গ্রেড বিম সবকিছু যুক্ত করা হয়েছে।'আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশের চারটি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীন মানুষের হাতে উপহারের এসব ঘর হস্তান্তর করবেন বলে জানান সিনিয়র সচিব। বলেন, 'এই পর্যায়ে দেড় লাখেরও বেশি মানুষ ঈদের আগে উপহারের ঘরে উঠবেন।'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ এপ্রিল ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ী আশ্রয়ণ আশ্রয়ণ প্রকল্প এবং চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও আশ্রয়ণ প্রকল্পে সরাসরি গণভবন থেকে যুক্ত হবেন।তোফাজ্জল হোসেন মিয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ঘোষণা দিয়েছেন যে, বাংলাদেশের কোনো মানুষ যাতে ভূমিহীন গৃহহীন না থাকে। সে জন্য তিনি দুই শতক জমির ওপর দুই রুম বিশিষ্ট একটি ঘর উপহার দিচ্ছেন। এসব ঘরের ডিজাইন প্রধানমন্ত্রী নিজেই প্রণয়ন করেছেন।সিনিয়র সচিব আরও জানান, এই যে ঘর দেওয়া হচ্ছে এগুলো স্বামী স্ত্রীর যৌথ নামে দেওয়া হচ্ছে। যার স্বামী নেই সে ক্ষেত্রে স্ত্রীর নামে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী যে প্রায় ৩৩ হাজার ঘর হস্তান্তর করবেন তাতে প্রায় দেড় লাখ মানুষ যাদের একটি ঠিকানা ছিল না, দাঁড়ানোর জায়গা ছিল না, তারা একদিনে আশ্রয় পাবে।তোফাজ্জল হোসেন মিয়া জানান, ২০২১-২২ অর্থবছরে একক ঘর নির্মাণের জন্য ৩ হাজার ৯৭২ কোটি ৭ লাখ ৫ হাজার ১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।তোফাজ্জল হোসেন মিয়া বলেন, 'এ জন্য সারা দেশে ৫ হাজার ৫১২ দশমিক ৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য ২ হাজার ৯৬৭ কোটি ৯ লাখ টাকা। এ ছাড়া সরকারের ১৬৮ দশমিক ৩২ একর জমি কেনা হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৩৩ লাখ টাকা।'সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। | 6 |
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে দু'জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৩ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৯১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনে। শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৬ হাজার ৩১০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন। | 6 |
হুমকী-হামলার ভয়ে দেশে ফিরতে পারছেন না বাংলাদেশ থেকে ক্যালিফোর্ণিয়ায় যাওয়া বিএনপির কর্মী আনিছুর রহমান। ক্যালিফোর্ণিয়ায় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অত্যাচার-নির্যাতনের কারণে চলতি বছরের ১৭ মে তিনি মার্কিণ যুক্তরাষ্ট্রে চলে যান। ক্যালিফোর্ণিয়াতে এখন একরকম আত্মাগোপন করে আছেন। দেশে ফিরতে চাইছেন, কিন্তু পারছেন না। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুলার ইসদাইরে। আনিছুর রহমান বলেন, বিএনপি'র সক্রিয় কর্মী হিসেবে এলাকায় সামাজিক নানা অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থাকায় তার নারায়নগঞ্জের বাসায় এবং ঢাকার গুলবাগের বাসায় একাধিকবার হামলা হয়েছে। তার স্ত্রী ও ছেলে মেয়েরা নানাভাবে নিগৃহীত হয়েছেন। মার্কিণ যুক্তরাষ্ট্রে থাকা কঠিন উলেখ করে তিনি বলেন, দেশে ফিরে যাইতে চাইলেও হুমকীর কারনে যেতে পারছেন না। একরকম অনিশ্চিত অবস্থায় জীবন যাপন করছেন তিনি। | 9 |
নাটোরের সিংড়ায় ট্রাক্টর চাপায় আইয়ুব আলী (৩৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। এই ঘটনায় নাইচ নামের অপর এক আটো ভ্যানগাড়ি চালক আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১০ টার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।নিহত শিক্ষক চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) ও উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েস গ্রামের আলহাজ্ব আকবর আলীর ছেলে। এদিকে দুর্ঘটনার পর বালুবাহী ট্রাক্টর চালক সাকিলকে (১৮) আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আটক চালক সিংড়া পৌর শহরের নিংগইন মহল্লার জসমত আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে চাপা দেয়। এতে ওই শিক্ষকের মোটরসাইকেলসহ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাক কয়েকটি ভ্যান গাড়ি দুমড়ে মুচড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষক আইয়ুব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর আহত ভ্যানচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এদিকে নিহত শিক্ষকের মৃতদেহ চৌগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হলে তার সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম বলেন, ট্রাক্টরটি ও চালককে আটক করা হয়েছে। চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই বলে জানান ওসি। | 6 |
ছোটো ফরম্যাটের ক্রিকেটে রান হওয়াটাই স্বাভাবিক। বোলাররা রান হজম করবেন আবার দলকে জেতাবেনও। কিন্তু তাই বলে ম্যাচের শেষ ওভারে রান হজম করলে যে জয় পাওয়া বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না। ফের তেমনই ঘটনা ঘটল। দক্ষিণ আফ্রিকার মাঞ্ঝি সুপার লিগে এমনই এক কাণ্ড করে বসলেন ডারবান হিটের বোলার মার্চান্ট ডি ল্যাং। 'শূন্য' বলে ১৪ রান হজম করলেন তিনি। লিগের ম্যাচে জোজি স্টার্সের বিরুদ্ধে। বিডি প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০১৮/আরাফাত | 12 |
দুই একদিন নয়, মাসও নয়; নয় দুই এক বছরও। টানা সাত বছর ধরে একই জায়গায় স্থির হয়ে থাকা এক প্রাণীর সন্ধান মিলেছে এবার। ইউরোপের গবেষকরা সামুদ্রিক স্যালামান্ডার নামের এই প্রাণীর খোঁজ পেয়েছেন। এটি গিরগিটি সদৃশ উভচর জীব। গুহাবাসী স্যালামান্ডারও বলা হয়ে থাকে এই প্রাণীকে। ফক্স নিউজ বলছে, এই স্যালামান্ডার দীর্ঘ বছর পর্যন্ত জীবিত থাকে। আর নড়াচড়া না করে একই জায়গায় প্রায় ৭ বছর ধরে স্থির হয়ে থাকতে দেখা গেছে একটি স্যালামান্ডারকে। গবেষকরা এই প্রাণীটিকে দুই হাজার ৫৬৯ দিন স্থির হয়ে এক জায়গাতেই অবস্থান করতে দেখেছেন। গত ২৮ জানুয়ারি জার্নাল অব জুওলজিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন বসনিয়া ও হার্জেগোভিনার একদল বিজ্ঞানী। এই গবেষণার নেতৃত্ব দেন হাঙ্গেরির ইয়োতোভোস লোর্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক গার্গেলি বালাস। তিনি বলেন, একই জায়গায় স্থির হয়ে থাকে এই স্যালামান্ডার। এ সময়টাতে প্রাণীগুলো কিছুই করে না। ইউরোপের বিভিন্ন গুহায় বসবাস করে গুহাবাসী স্যালামান্ডার। অন্ধকারচ্ছন্ন জায়গায় অবস্থান তাদের। প্রাণীটির শরীরের চামড়া ফ্যাকাশে বর্ণের এবং চোখ নেই। খাদ্য ছাড়াও বছরের পর বছর বাঁচতে পারে এই স্যালামান্ডার। একই প্রজাতির প্রাণীকে কাছে পেলে কোনও কোনও ছোটো স্যালামান্ডার হয়তো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে; তবে সেটিও ঘটে খুব বিরল। এক যুগে একবার এ রকম ঘটনার দেখা মেলে। | 3 |
গাইবান্ধার সাঘাটা উপজেলা ভূমিহীন সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংস্থার আয়োজনে উপজেলার ঘুড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মামুনুর রশিদ মামুন।উপজেলা ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা কমিটির সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, সাঘাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা ভূমিহীন সমিতির সহসাধারণ সম্পাদক মোকছেদুর রহমান নান্নু, ভূমিহীন সমিতির নারী নেত্রী আছমা বেগম, সরমী আক্তার প্রমুখ।পরে দেলোয়ার হোসেন সভাপতি এবং মোকছেদুর রহমান নান্নুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সাঘাটা উপজেলা ভূমিহীন সমিতির কমিটি গঠন করা হয়। | 6 |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সহকারী যন্ত্র প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক পিয়নের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রকৌশলী। গতকাল বুধবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ওয়ার্কশপে এই ঘটনা ঘটে। তবে আজ বৃহস্পতিবার রেজিস্ট্রার বরাবর অভিযোগ দেন প্রকৌশলী হাদী।অভিযুক্ত পিয়নের নাম আহমেদ কবির বাল্লা। তিনি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ওয়ার্কশপের অফিস পিয়ন। অন্যদিকে ভুক্তভোগী হাদী মো. রশিদ একই অফিসের সহকারী যন্ত্র প্রকৌশলী হিসেবে কর্মরত।ভুক্তভোগী হাদী মো. রশিদ আজকের পত্রিকাকে বলেন, 'বাল্লা অফিসের পিয়ন। সে কোন কাজ করে না। অন্য একজন পিয়ন আছে, তাঁকেও কাজ করতে দেয় না। সে স্থানীয় হিসেবে দাপট দেখায়। বাল্লাকে কাজের নির্দেশ দিলে সে কাজ না করে উল্টো লোহার পাইপ দিয়ে আমার মাথায় ও শরীরে আঘাত করে। আঘাতে আমার মাথা থেকে বেশ রক্তক্ষরণ হয়। সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকির দিয়ে আসছে। আমি রেজিস্ট্রার বরাবর অভিযোগ দিয়েছি।'হাদী মো. রশিদ আরও বলেন, সে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত। এলাকায় মাস্তানি ও চাঁদাবাজি করে। তবে তাঁর কাছে সন্ত্রাসী সংগঠনের নাম জানতে চাইলে তিনি সংগঠনের নাম বলতে পারেননি।তবে অভিযোগ অস্বীকার করে আহমেদ কবির বাল্লা আজকের পত্রিকাকে বলেন, আমি তাঁকে মারধর করিনি। উনিই আমাকে রড দিয়ে ১২ / ১৩টি আঘাত করেছেন। হাদি মো. রশিদ স্যার আমাকে স্টোর রুম থেকে একটা চশমা আনতে বলেন। তখন আমি তাঁকে বলেছি স্টোর রুমের চাবি তো আমার কাছে নেই। এটার চাবি তো নাজিম স্যারের (স্টোর কিপার) কাছে। তখন উনি আমাকে নাজিম স্যারের কাছে যেতে বলেন। তখন আমি বলছি আপনিও চলেন। এ কথা বলার পর তিনি রড দিয়ে আমার মাথায় আঘাত করতে থাকেন। আমি বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিয়েছি। রোববার বিজ্ঞান অনুষদের ডিন বরাবর লিখিত অভিযোগ দেব।তবে বাল্লার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী হাদী জানান, সে বাঁচার জন্য এসব বানোয়াট কথাবার্তা বলছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে বিস্ফোরণ অভিযোগ করেছেন যুজবেন্দ্র চাহাল। দাবি করেছেন, ২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে খেলার সময় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের চ্যাট শোতে রবিচন্দ্রন অশ্বিনের সামনে এসব তুলে ধরেন চাহাল। তাঁর এই মন্তব্য ঘিরে আলোচনার ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে।৯ বছর আগে আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলার সময় বেঙ্গালুরুতে অবস্থানকালে চাহালের সঙ্গে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মদ খেয়ে মাতাল হয়ে তাঁর এক সতীর্থ নাকি তাঁকে ১৫ তলা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন। চাহাল বলেন, '২০১৩ সালে আমি যখন মুম্বাই ইন্ডিয়ানসে ছিলাম, তখনকার ঘটনা। বেঙ্গালুরুতে ম্যাচ শেষে পার্টি চলছিল। সেখানে একজন ক্রিকেটার প্রচণ্ড মদ পান করেছিল। তার নাম প্রকাশ করতে চাই না। এতটাই পান করে ফেলেছিল যে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল। এরপর সে আমাকে ডেকে ব্যালকনিতে নিয়ে যায়।'ব্যালকনিতে নিয়ে গিয়ে যা ঘটেছিল সেটি হয়তো কল্পনাও করতে পারেননি চাহাল। সেদিনের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, 'ব্যালকনিতে নিয়ে গিয়ে পেছন থেকে আমার দুই হাত শক্ত করে ধরে ব্যালকনি থেকে ঝুলিয়ে দেয়। ১৫ তলা থেকে নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমাকে। সেই মুহূর্তে আমার হাত ফসকে গেলে কোনোভাবেই কেউ বাঁচাতে পারত না। ভাগ্যিস কয়েকজন সেই পরিস্থিতি দেখে ফেলে এবং আমাকে বাঁচাতে ছুটে আসে।'ঘটনার পরে বেশ কিছুক্ষণ অজ্ঞান ছিলেন চাহাল, 'বেশ কিছুক্ষণ আমি অচেতন অবস্থায় পড়ে ছিলাম। সেটাই আমার জীবনের অন্যতম ভয়ংকর মুহূর্ত। সেই মুহূর্ত আমাকে আরও শক্তিশালী করে তুলেছে। এর পর থেকে ক্রিকেট আমাকে আরও শক্তি দিয়েছে। এই অভিজ্ঞতা কোনো দিন ভুলতে পারব না।' | 12 |
বরিশালের বানারী পাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফারুকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার মেয়েটি বৃহস্পতিবার গোলাম ফারুকের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা দায়ের করেছেন। বিয়ের প্রলোভনে ওই তরুণীকে প্রায় দেড় মাস ধরে ফারুক ধর্ষণ করে আসছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, গোলাম ফারুকের গ্রামের বাড়ি বানারী পাড়ার ডান্ডোয়াটে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে। তবে কেউ থাকে না সেখানে। ফারুক মাঝে-মধ্যে বানারী পাড়া থেকে এসে ওই ফ্ল্যাটে ওঠেন। ওই ফ্ল্যাটেই মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। পুলিশ জানিয়েছে, মেয়েটির বাসা রাজধানীর পল্লবী এলাকায়। তিনি সেখানে বিউটি পার্লারে কাজ করেন। তার গ্রামের বাড়ি বরিশালে। গত মাসের শুরুতে মেয়েটির মোবাইল ফোনে অজ্ঞাত নম্বর থেকে কল আসে। রং নম্বর হওয়ায় মেয়েটি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপরও একই নম্বর থেকে কল করা হত তাকে। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। বিয়ের প্রলোভনে মেয়েটিকে বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করে আসছিলেন গোলাম ফারুক। সম্প্রতি তরুণী বিয়ের জন্য চাপ দিলে নানা কৌশল করতে থাকেন তিনি। বিয়ে করবেন-এমন প্রতিশ্রুতি দিয়ে ঘোরাতে থাকেন। প্রত্যাখাত হয়ে ফারুকের বিরুদ্ধে মেয়েটি ভাটারা থানায় ধর্ষণ মামলা করেন। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগের বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য রাত সাড়ে ১১টায় একাধিকবার গোলাম ফারুকের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি। ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান সমকালকে বলেন, গোলাম ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তবে ফারুকের বাড়ি বানারী পাড়া কি-না তা তিনি জানেন না বলে জানিয়েছেন। | 6 |
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের সাহায্যে বোরোর চারা রোপণ করা হবে। উপজেলার বাসাইল ইউনিয়নে কৃষি প্রণোদনার আওতায় চলতি মৌসুমে ৫০ একর জমিতে এ চারা রোপণ করা হচ্ছে।এ উপলক্ষে বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামে বোরো ধানের সমলয়ের বীজতলার কার্যক্রম চলছে। যন্ত্রের মাধ্যমে ধান রোপণ করা হলে কৃষকের উৎপাদন খরচ কমবে। কমে যাবে কাটার সময় ধানের অপচয়, লাঘব হবে শ্রমিকের কায়িক শ্রম। এ ছাড়া এই পদ্ধতিতে ফসল ফলাতে শ্রমিক লাগবে কম, বাড়বে ফসলের উৎপাদনশীলতা।গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা যায়, উপজেলার কৃষিজমিগুলোতে এখনো শীতকালীন ফসল রয়েছে। জমিতে রয়েছে আলু, পেঁয়াজ, সরিষা, ভুট্টা, গম, সূর্যমুখী ও শাকসবজি। এ ছাড়া বোরো চাষের জন্য বীজতলা তৈরিতে কাজ করছেন অনেক কৃষক।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ জন্য প্রথমে ৪ হাজার ৫০০ প্লাস্টিক ট্রেতে ২ সেন্টিমিটার জৈব সারমিশ্রিত মাটি ভরাট করে কাঠ দিয়ে ভালোভাবে সমতল করা হয়েছে। প্রতিটি ট্রেতে ১০০ গ্রাম অঙ্কুরিত বীজ বপন করে দশমিক ৫ সেন্টিমিটার মাটি দিয়ে তা ঢেকে দেওয়া হয়েছে। শৈত্যপ্রবাহের হাত থেকে রক্ষা করতে বীজতলা ঢেকে দেওয়া হয়েছে সাদা পলিথিন দিয়ে। বোরো ধানের আধুনিক জাত হিসেবে লাল তীরের হাইব্রিড 'টিয়া ভিত্তি বীজ' ব্যবহার করা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এ বিষয়ে বলেন, 'উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় এ প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রযুক্তি কৃষকদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করবে।' | 6 |
করোনার মহামারির মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন ছাত্র এবং ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন ছাত্রী।দেশের ২ হাজার ৬২১টি কেন্দ্রে আগামী ২ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। গতবারের থেকে এবার উচ্চ মাধ্যমিকে ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেড়েছে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দীপু মনি এবারের এইএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বিদেশের আটটি কেন্দ্রে এবার এইচএসসিতে ৪০৬ জন পরীক্ষা দেবেন।সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্ধারিত সময়ে সেই পরীক্ষা নেওয়া যায়নি। করোনার সংক্রমণ কমায় সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি করে নৈর্বাচনিক বিষয়ের ছয়টি করে পত্রে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।দীপু মনি জানান, এবারও পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। কোনো কারণে কাউকে দেরিতে প্রবেশ করতে দেওয়া হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ রেজিস্ট্রারে লিখে রাখতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে প্রশ্নের সেট জানিয়ে দেওয়া হবে। ছবি তোলা যায় না এমন একটি মোবাইল শুধুমাত্র কেন্দ্র সচিব ব্যবহার করতে পারবেন। অন্য কেউ পরীক্ষার সময় মোবাইল ব্যবহার করতে পারবেন না। | 1 |
হিজরি চান্দ্রবর্ষের নবম মাসের আরবি নাম রমাদান। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলা উচ্চারণে এটি হয় রমজান। রমাদান বা রমজান শব্দের অর্থ হলো প্রচণ্ড গরম, সূর্যের খরতাপে পাথর উত্তপ্ত হওয়া, সূর্যতাপে উত্তপ্ত বালু বা মরুভূমি, মাটির তাপে পায়ে ফোসকা পড়ে যাওয়া, পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া, কাবাব বানানো, ঘাম ঝরানো, চর্বি গলানো, জ্বর, তাপ ইত্যাদি। রমজানে ক্ষুধা-তৃষ্ণায় রোজাদারের পেটে আগুন জ্বলে; পাপতাপ পুড়ে ছাই হয়ে রোজাদার নিষ্পাপ হয়ে যায়; তাই এ মাসের নাম রমজান। (লিসানুল আরব)।রমজানের পূর্বপ্রস্তুতিহজরত উম্মে সালমা (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) বলেন, 'রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, রমজান আমার উম্মতের মাস।' হজরত আয়িশা সিদ্দিকা (রা.) বর্ণনা করেন, 'রাসুল (সা.) বলেছেন, যারা রজব মাসে ভূমি কর্ষণ করল না, শাবান মাসে বীজ বপন করল না, তারা রমজান মাসে (ইবাদত ও পুণ্যের) ফসল তুলতে পারবে না।' নবীজি (সা.) সাধারণত রজব মাসে ১০টি নফল রোজা রাখতেন, শাবান মাসে ২০টি নফল রোজা রাখতেন; যাতে রমজানে ৩০টি রোজা অনায়াসে রাখা যায়। রজব ও শাবান মাসে নবী করিম (সা.) বেশি বেশি নফল নামাজ পড়তেন। নবী-পত্নী উম্মুল মুমিনীনগণ বলেন, রজব মাস এলে আমরা বুঝতে পারতাম নবীজি (সা.)-এর ইবাদত-বন্দেগির আধিক্য দেখে। রাসুল (সা.) বলেন: 'যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।' 'যে ব্যক্তি ইমানের সহিত সওয়াবের নিয়তে রমজান মাসে তারাবির নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।' 'যে ব্যক্তি ইমানের সহিত সওয়াবের নিয়তে শবে কদরে ইবাদত করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।' (বুখারি ও মুসলিম)। রমজানে ওষুধ সেবনরমজানের মধ্যে শারীরিক ও মানসিক প্রস্তুতি অন্যতম। রোজা পালন ও তারাবির নামাজ আদায়ের জন্য এই উভয় প্রকার প্রস্তুতি খুবই প্রয়োজনীয়। যাঁরা নিয়মিত বিভিন্ন ওষুধ সেবন করেন, তাঁরা চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণের সময়সূচি নির্ধারণ করে নেবেন। যাঁদের শারীরিক ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে হয়, তাঁদেরও সেই উপযুক্ত সময় নির্দিষ্ট করে নিতে হবে। রমজানে প্রয়োজন হালাল ও পুষ্টিকর খাবাররমজানে হালাল খাদ্যের আয়োজন করতে হবে; ভারসাম্যপূর্ণ পুষ্টিকর খাবারের বিষয়টিও লক্ষ রাখতে হবে। ইফতার ও সেহরির সুন্নত পালন ও স্বাস্থ্য সুরক্ষার প্রতি যত্নবান থাকতে হবে, যাতে ইবাদতের অসুবিধা না হয়। ইবাদতের অনুকূল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ সুন্নতি লেবাসের প্রতি মনোযোগী হতে হবে। স্বাগত রমজানরাসুল (সা.) বলেন, 'তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো।' (মুসলিম)। নবী করিম (সা.) এভাবে রমজানকে স্বাগত জানাতেন: 'হে আল্লাহ! রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং রমজান আমাদের নসিব করুন।' (বুখারি)। রমজানের চাঁদ দেখাহজরত মুহাম্মদ (সা.) বলেছেন: 'তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো (ঈদ করো)।' (বুখারি ও মুসলিম)। তাই চাঁদ দেখা সুন্নত; এটি ইবাদতের প্রতি অনুরাগ ও ভালোবাসার প্রতীক। নতুন চাঁদকে হিলাল বলে। প্রথম তিন দিনে হিলাল বা নতুন চাঁদ দেখলে এই দোয়া পড়া সুন্নত: 'আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান, ওয়াছ ছালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ; হিলালু রুশদিন ওয়া খায়র।' অর্থ: 'হে আল্লাহ! এই মাসকে আমাদের জন্য নিরাপত্তা, ইমান, প্রশান্তি ও ইসলাম সহযোগে আনয়ন করুন; আমার ও তোমার প্রভু আল্লাহ। এই মাস সুপথ ও কল্যাণের।' (তিরমিজি, হাদিস: ৩৪৫১, মুসনাদে আহমাদ, হাদিস: ১৪০০, রিয়াদুস সালেহীন: ১২৩৬)। রমজানে ইবাদতের প্রস্তুতিপাঁচ ওয়াক্ত ফরজ নামাজ অতি অবশ্যই মসজিদে জামাতে পড়ার চেষ্টা করতে হবে। তারাবির নামাজ জামাতে পড়ার জন্য যথাসময়ে মসজিদে যাওয়ার পূর্বপ্রস্তুতি থাকতে হবে। খতমে তারাবি পড়া সবচেয়ে উত্তম। ইবাদতের সময়ের সঙ্গে মিলিয়ে কাজকর্মের রুটিন পরিবর্তন করে পুনর্নির্ধারণ করতে হবে। রমজানের পাঁচটি সুন্নত পালনে সচেষ্ট থাকতে হবে। যথা: (১) সেহরি খাওয়া, (২) ইফতার করা, (৩) তারাবির নামাজ পড়া, (৪) কোরআন তিলাওয়াত করা, (৫) ইতিকাফ করা। যাঁরা কোরআন তিলাওয়াত জানেন না, তাঁরা শেখার চেষ্টা করবেন। যাঁরা তিলাওয়াত জানেন, তাঁরা শুদ্ধ করে তিলাওয়াত করার চেষ্টা করবেন। যাঁরা বিশুদ্ধ তিলাওয়াত জানেন, তাঁরা অর্থ বোঝার চেষ্টা করবেন। যাঁরা তরজমা জানেন, তাঁরা তাফসির অধ্যয়ন করবেন। সাহাবায়ে কেরাম সাধারণত প্রতি সপ্তাহেএক খতম (পূর্ণ কোরআন করিম তিলাওয়াত সম্পন্নকরণ) করতেন-এভাবে প্রতি মাসে অন্তত চার খতম হয়ে যেত। আবার সেই সব সাহাবাই দীর্ঘ এক যুগ ধরে মাত্র একটি সুরা গভীরভাবে অধ্যয়ন করেছেন।রমজানের অতীব গুরুত্বপূর্ণ একটি সুন্নত হলো ইতিকাফ। রমজানের শেষ দশক ইতিকাফ করা সুন্নতে মুআক্কাহ কিফায়া। এর কম সময় ইতিকাফ করলে তা নফল হিসেবেই গণ্য হবে। পুরুষেরা মসজিদে ইতিকাফ করবেন। নারীরাও নিজ নিজ ঘরে নির্দিষ্ট কক্ষে ইতিকাফ করতে পারবেন। রমজানের বিশেষ তিনটি আমল হলো: (১) কম খাওয়া, (২) কম ঘুমানো, (৩) কম কথা বলা। হারাম থেকে বেঁচে থাকা; চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, জবানের হেফাজত করা। রমজানের লক্ষ্য হাসিলের চেষ্টা করারমজান হলো তাকওয়া অর্জনের জন্য প্রশিক্ষণের মাস। তাকওয়া অর্জনই রমজানের লক্ষ্য ও উদ্দেশ্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন: 'হে মুমিনগণ! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি; আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করবে।' (সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াত)। আল্লাহ চান তাঁর বান্দা তাঁর গুণাবলি অর্জন করে সেই গুণে গুণান্বিত হোক। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেন: 'আল্লাহর রং! আর আল্লাহর রং অপেক্ষা চমৎকার কোনো রং হতে পারে?' (সুরা বাকারা, আয়াত: ১৩৮)। হাদিস শরিফে আছে: 'তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও।' (মুসলিম)। যেহেতু মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি, তাই তাকে খেলাফতের দায়িত্ব পালনের যোগ্য হতে হলে অবশ্যই সেসব গুণাবলি অর্জন করতে হবে।আল্লাহর রং বা গুণ কী? তা হলো আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম। এ প্রসঙ্গে হাদিস শরিফে এসেছে: 'নিশ্চয় আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, যারা এগুলো আত্মস্থ করবে; তারা জান্নাতে প্রবেশ করবে।' (মুসলিম ও তিরমিজি)। মহান আল্লাহর নামাবলি আত্মস্থ বা ধারণ করার অর্থ হলো সেগুলোর ভাব ও গুণ অর্জন করা এবং সেসব গুণা ও বৈশিষ্ট্য নিজের কাজকর্মে, আচরণে প্রকাশ করা তথা নিজেকে সেসব গুণের আধার বা অধিকারী হিসেবে গড়ে তোলা। রমজান হলো তাকওয়ার প্রশিক্ষণ। লক্ষ্য হলো রমজানের বাইরের বাকি এগারো মাস রমজানের মতো পালন করার সামর্থ্য অর্জন করা, দেহকে হারাম খাদ্য গ্রহণ ও হারাম কর্ম থেকে বিরত রাখা এবং মনকে অপবিত্র চিন্তাভাবনা, হারাম কল্পনা ও পরিকল্পনা থেকে পবিত্র রাখা।মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।[] | 10 |
কম বেশি অনেকেই চুল পড়ার সমস্যায় নাজেহাল। মাথায় টাক পড়তে শুরু করলে অনেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন। তবে লম্বা কিংবা ছোট, চুলের দৈর্ঘ্য যাই হোক না কেন, চুল পড়া খুব স্বাভাবিক সমস্যা। বিশেষ করে যারা বড় চুল রাখতে পছন্দ করেন, তারা সবচেয়ে বেশি এই সমস্যার সম্মুখীন হন। চুল পড়া বন্ধ করতে বারবারই ছুটে যেতে হয় চিকিৎসকের কাছে। নামী-দামি প্রসাধনী ব্যবহার করেও মেলে না সমস্যার সমাধান। চুলে পুষ্টির ঘাটতি হলে চুলের গোড়া আলগা হয়ে যায়। ফলে চুল ঝরে যায়। অনেকেই আবার বংশগত কারণেও চুল পড়ার সমস্যায় ভোগেন। শরীরে রক্ত সঞ্চালনের অভাবেও চুল পড়ে যায়। জানেন কি, নিয়মিত কয়েকটি যোগাসন করলেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব? খবর আনন্দবাজার পত্রিকার। সর্বাঙ্গাসন চিৎ হয়ে শুয়ে পড়ুন। পা দু'টি জোড়া করে উপরে তুলুন। এবার দু'হাতের তালু দিয়ে পিঠ এমন ভাবে ঠেলে ধরুন, যেন ঘাড় থেকে পা পর্যন্ত এক সরলেরখায় থাকে। থুতনিটি বুকের সঙ্গে লেগে থাকবে। দৃষ্টি থাকবে পায়ের আঙুলের দিকে। স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিয়ে মনে মনে ৩০ গুনুন। শবাসনে বিশ্রাম নিন। এভাবে তিন বার অভ্যাস করুন। আসনটি প্রথম প্রথম দু' থেকে তিন বার করুন। তবে ভাল ভাবে অভ্যস্ত হয়ে গেলে একেবারে মিনিট খানেক সময় নিয়ে আসনটি অভ্যাস করলে আর একাধিক বার করার দরকার হয় না। এই আসন শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। নিয়মিত এই আসনটি করলে চুল পড়ার সমস্যা দূর হবে। বজ্রাসন এই আসনটি করতে প্রথমে কোনও সমতল জায়গায় পিছন দিকে হাঁটু মুড়ে বসুন। এবার হাঁটু দু'টি একে অপরের সঙ্গে জুড়ে পায়ের গোড়ালির উপর বসুন। দু'হাতের তালু হাঁটুর উপরে সোজা করে রাখুন। পুরো শরীর টানটান রেখে ৩-৪ মিনিট এই অবস্থায় বসুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। প্রতি দিন সকালে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই আসনটি করতে পারেন। এতে হজমশক্তি ভাল হয়। পেটের যে কোনও রকম সমস্যা সমাধানের অব্যর্থ দাওয়াই এই আসন। পেট পরিষ্কার থাকলে চুল পড়াও বন্ধ হবে। বালাসন হাঁটু মুড়ে গোড়ালির উপর বসুন। এবার শরীরটা বেঁকান। শরীরটা এমন ভাবে বেঁকান যাতে বুক যেন গিয়ে উরুতে ঠেকে। মাথা মেঝেতে রাখুন। আর হাত দু'টি সামনের দিকে প্রসারিত করে রাখুন। মানসিক অবসাদ ও হজমের গোলমাল হলেও চুল পড়ে যায়। বালাসন করলে এই দুই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই আসন স্নায়ুতন্ত্রের জন্যেও খুব উপকারী। | 4 |
গাজীপুর সদরের দেশীপাড়া এলাকায় ঈদের নতুন পোশাক চাওয়ার 'অপরাধে' নয় বছরের শিশু জান্নাতুল ফেরদৌসকে অমানবিক নির্যাতনের ঘটনায় গ্রেফতার হওয়া গৃহকর্তা ওমর ফারুক ও তার সহযোগী মোস্তফা সরদারের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। চাঁদপুরের হাইমচর উপজেলার নয়ানী গ্রামের মো. মন্টু মাতুব্বরের মেয়ে নির্যাতিত গৃহকর্মী জান্নাতুল ফেরদৌস।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান মোহাম্মদদ ওমর ফারুক জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে জান্নাতুল ফেরদৌসকে সুস্থ করে তোলা হচ্ছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। পরে তার মানসিক চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু জান্নাতুল ফেরদৌসের চোখে-মুখে এখনও আতঙ্কের ছাপ রয়েছে। অপরিচিত কাউকে দেখলেই ভয়ে মুখ লুকায়। জড়িয়ে ধরে 'না না' বলে চিৎকার করে। জান্নাতের মা ফিরোজা বেগম কাতর কণ্ঠে বলেন, 'অবুঝ মেয়েটির এ অবস্থা কেমনে করল তারা? পাষণ্ডদের মনে একটু দয়ামায়া নাই। মেয়েটা যখন ঘুমায় তখন ভালা থাহে।'
শুক্রবার দুপুরে জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু জান্নাতুল ফেরদৌসকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তিনি শিশুটির মাকে আর্থিক সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা দেন।
শনিবার আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা মো. আজিজুল হক গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দুই আসামির ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন। আসামি ওমর ফারুক ও মোস্তফা সরদার বর্তমানে জেলহাজতে রয়েছে।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, শিশু জান্নাতুল ফেরদৌসকে অমানুষিক নির্যাতনে ঘটনায় বৃহস্পতিবার শাহজাহান ভূঁইয়া নামে শিশুটির এক প্রতিবেশী বাদী হয়ে গৃহকর্তা ওমর ফারুক, তার স্ত্রী মণি বেগম ও তাদের সহযোগী মোস্তফা সরদারকে আসামি করে শিশু নির্যাতন দমন আইনে জয়দেবপুর থানায় মামলা করেছেন।
বৃহস্পতিবার ওমর ফারুককে জয়দেবপুরের দেশীপাড়া থেকে গ্রেফতার করা হয়। এর আগে চাঁদপুরের হাইমচর এলাকা থেকে মোস্তফা সরদারকে গ্রেফতার করে জয়দেবপুর থানা পুলিশ। শুক্রবার দিনভর পুলিশের একাধিক টিম গৃহকর্ত্রী মণি বেগমকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়েছে।
চাঁদপুর থেকে শিশু জান্নাতুল ফেরদৌস গৃহকর্মী হিসেবে কাজ করতে আসে গাজীপুর সদরের দেশীপাড়া এলাকায় বসবাসকারী ওমর ফারুকের বাসায়। তাদের বাড়ি চাঁদপুরের একই এলাকায়। বেশ কিছু দিন ধরেই ওই বাসায় কাজ করছে শিশুটি। এবার ঈদের আগে জান্নাতুল ফেরদৌস গৃহকর্তা ওমর ফারুক ও তার স্ত্রী মণি বেগমের কাছে নতুন জামা চায়। নতুন জামা চাওয়ার অপরাধে স্বামী-স্ত্রী মিলে শিশু গৃহকর্মীর ওপর নির্মম নির্যাতন চালায়। লোহার খুন্তি গরম করে শিশুটির পুরো শরীরে ছ্যাঁকা দেয় এবং তার মাথার চুল কেটে দেওয়া হয়। টাইলসের সঙ্গে মাথা লাগিয়ে নির্যাতন করায় শিশুটির মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় তাকে বুধবার চাঁদপুর নিয়ে বাড়ির পাশে ফেলে রেখে ওমর ফারুক আবার গাজীপুরে ফিরে যায়। পরে শিশুকে উদ্ধার করে এলাকার লোকজন হাসপাতালে ভর্তি করে। | 6 |
ফিলিপাইনে অবকাশ যাপনের জন্য বিখ্যাত দ্বীপ সিয়ারগাঁও ও আশপাশের অঞ্চলে গতকাল দুপুরের পর 'রাই' নামের একটি শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। প্রায় ১ লাখ মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগের বাতাস এবং বুক পরিমাণ পানিতে উদ্ধার তৎপরতা কোনো কোনো জায়গায় বন্ধ রাখা হয়েছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।গতকাল বৃহস্পতিবার আঘাত হানা টাইফুন ৫ নম্বর ক্যাটাগরির, যা সুপার টাইফুন হিসেবে পরিচিত। চলতি বছর এটি দেশটির দ্বিতীয় শক্তিশালী টাইফুন। প্রায় সাড়ে ৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত টাইফুনপ্রবণ দেশে চলতি বছর এ নিয়ে ১৫টি টাইফুন আঘাত হেনেছে।করোনা বিধ্বস্ত দেশটিতে গতকালের টাইফুনে মানুষের দুর্দশা আরও বাড়বে বলে শঙ্কা রয়েছে। | 6 |
কক্সবাজারের টেকনাফে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার আসামি মো. জামাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।জামাল একই ইউনিয়নের দক্ষিণ লেদা গ্রামের বাসিন্দা।টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক মো. তারেকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি রোহিঙ্গা রহমত উল্লাহকে (৩৯) পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা করেন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করা হয়। জামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। | 6 |
জ্যাকুলিন ফার্নান্দেজের একের পর এক মিউজিক ভিডিও তুমুল আলোড়ন ফেলছে অন্তর্জালের দুনিয়ায়। সর্বশেষ 'গেন্দা ফুলে'র মিউজিক ভিডিও সনি মিউজিকের চ্যানেল থেকে দেখা হয়েছে ২৬ কোটি ৬০ লাখের বেশিবার। সেই আমেজ ফুরাতে না ফুরাতেই এবার সালমান খানের সঙ্গে লকডাউনে তাঁর পানভেলেই সেরে ফেললেন 'তেরে বিনা' গানের ভিডিওর শুটিং। নিজের ফার্মহাউসে বসেই, চাঁদের আলোয় ওয়ালুচকা ডি'সুজাকে উপস্থাপক বানিয়ে এই গানের মিউজিক ভিডিওকে কেন্দ্র করে একটা টক শো-ও করে ফেললেন। ৪ মিনিট ৩২ সেকেন্ডের এই টক শোটি নিজের ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করেন সালমান খান। ৫৪ বছর বয়সী সালমান জানান, তাঁর এই ফার্মহাউসে খুব গরম। তাই দিনের শেষভাগে টানা ৪ দিন ধরে বিকেল সাড়ে চারটা থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁরা শুটিং করেছেন। এমনভাবে ভিডিওগুলো নিয়েছেন, যাতে তাঁর ফার্মহাউসের সম্পত্তির বেশি কিছু ধরা না পড়ে ক্যামেরায়। সালমান বলেন, 'আমি আমার সম্পত্তি মানুষকে দেখাতে চাই না। এটা একান্তই আমার ব্যক্তিগত জায়গা। তাই ফার্মহাউসের নির্দিষ্ট কিছু জায়গাতেই শুটিং হয়েছে। আর অবশ্যই, এটাই সম্ভবত আমার আর জ্যাকির সবচেয়ে কম বাজেটের মিউজিক ভিডিও। তেমন কোনো খরচ হয়নি বললেই চলে।' এই মিউজিক ভিডিও জ্যাকলিনের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা জানিয়ে জ্যাকলিন বলেন, 'আমার আত্মবিশ্বাস এক লাফে অনেকখানি বেড়ে গেছে। আমি নিজে সমস্ত মেকআপ করেছি, চুল সাজিয়েছি, পোশাক নির্বাচন করেছি। মাত্র ৩ জনে একটা মিউজিক ভিডিও করে ফেলেছি। অথচ, এ রকম একটা ভিডিওর জন্য আমি অন্তত এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিই।' সালমানের মাথায় গানটি অনেক দিন ধরে ছিল। কিন্তু 'তেরে বিনা' শিরোনামের এই গানটি নাকি কোনো সিনেমাতেই ঠিক 'ফিট' হচ্ছিল না। তাই লকডাউনকে কাজে লাগিয়ে মিউজিক ভিডিও বানিয়ে ফেললেন। সালমান এই গানটি তৈরি করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। মাত্র ৩ জনের কাজের অভিজ্ঞতাও নিলেন। তবে পানভেলে অনেক মানুষ থাকায় নেট খুবই স্লো। তাই একটা ফাইল নামাতে ২৪ ঘণ্টা থেকে ৩৬ ঘণ্টা লাগছে বলেও জানালেন সালমান। আগামীকাল বেরোবে এই গানের ট্রিজার। শিগগিরই এই গান মুক্তি পাবে সালমান খানের ইনস্টাগ্রাম থেকে। লকডাউনের শুরু থেকেই সালমানের ফার্মহাউসেই কাটছে জ্যাকুলিনের দিন। একে অন্যের ছবি পোস্ট করছেন ইনস্টাগ্রামে। সালমানই জানালেন, জ্যাকলিন নাকি আকাশের ছবি আঁকছে। সালমানের ফার্মহাউসে সালমানের পালিত ঘোড়ার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, চুমু খাচ্ছেন আর সেই মুহূর্ত সেলফি তুলে ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। নিয়ম মেনে ব্যায়ামও করছেন। আবার নেটফ্লিক্সে দেখছেন নিজের অভিনীত সিরিজ 'মিসেস সিরিয়াল কিলার'। | 2 |
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির কথায় আরও অনিশ্চিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে ভারতে কোনো খেলাধুলা হওয়ার সম্ভাবনাই দেখছেন না তিনি। তার কাছে খেলাধুলার চেয়ে মানুষের সুস্থ থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। ফলে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত আকারে এবং দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও আইপিএল হবে। এই আশায় যারা ছিলেন, তাদের আশাহতই করলেন গাঙ্গুলি। করোনা ভাইরাসের প্রকোপে স্থবির পুরো পৃথিবী, সব ধরনের খেলাধুলাও বন্ধ। কিন্তু এভাবে আর কতদিন! আয়শূন্য হয়ে পড়াতে দেউলিয়া হওয়ার পথে অনেক ক্রিকেট বোর্ড এবং ক্লাবও। ফলে দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও খেলা শুরু করার আহ্বান জানাচ্ছেন অনেকে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইতোমধ্যেই বেশ কিছু উদ্যোগও নেয়া হচ্ছে। ফরাসি লিগ ওয়ান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। ওদিকে স্প্যানিশ লা লিগা ক্লাবগুলোকে অনুশীলনের অনুমতি দিয়েছে। জার্মান বুন্দেসলিগা শুরু হচ্ছে মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। কিন্তু এই মুহূর্তে ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় টুর্নামেন্ট আইপিএলের ব্যাপারে বিসিসিআই সভাপতি সরাসরি 'না' বলে দিলেন! বুন্দেসলিগা শুরুর প্রসঙ্গ তুললে ভারতীয় ক্রিকেটের অন্যতম সফলতম এই অধিনায়ক বলেন, 'দেখুন জার্মানি ও ভারতের সামাজিক বাস্তবতা পুরোপুরি ভিন্ন। নিকট ভবিষ্যতে ভারতে ক্রিকেট সম্ভব নয়। এখানে যদিও অনেক কিছু জড়িত। সবচেয়ে বড় কথা, যেখানে জীবনের ঝুঁকি রয়েছে সেখানে আমরা ক্রিকেটের চিন্তা করতে পারি না।' গাঙ্গুলির সঙ্গে একমত ভারতের তারকা স্পিনার হরভজন সিংও। ভারতের সামাজিক অবস্থান বিবেচনায় এখনই আইপিএলের মতো আয়োজন সম্ভব নয় বলেছেন ভাজ্জি, 'যখন আইপিএলের দলগুলো এক শহর থেকে অন্য শহরে যায় তখন বিমানবন্দর, হোটেল বা মাঠের বাইরে প্রচুর ভিড় হয়। এসব আপনি আটকাবেন কীভাবে? কোভিড-১৯ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিৎ হবে না।' শুধু ভারতীয় ক্রিকেটারই তো নয়, পুরো বিশ্বের বহু পেশাদার ক্রিকেটারের রুজি-রোজগারের একটা বড় জায়গা আইপিএল। এটি প্রথমে শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। এরইমধ্যে করোনা ভাইরাস এসে সারা বিশ্বকেই উথালপাথাল করে দেয়ায় সেটি স্থগিত করা হয় ১৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু ততদিনে করোনা আরও ভয়ঙ্কর হয়ে ওঠলে বিসিসিআই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। | 12 |
দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাস থেকে আবার কনসার্ট শুরু হয়েছে। ১ অক্টোবর রাজধানীতে 'কফি কার্নিভাল' নামে বড় আয়োজনের কনসার্ট করে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। শিরোনামহীন, আর্টসেল, নেমেসিসসহ দেশের শীর্ষ কয়েকটি ব্যান্ড অংশ নেয় এ কনসার্টে। প্রথম দিনেই টিকিট শেষ হয়ে যাওয়ার মতো ঘটনা, দর্শকদের উপচেপড়া ভিড় আয়োজকদের আন্দোলিত করেছে।সংগীতপ্রেমীদের জন্য এবার আরেকটি সুখবর। ২০১৯ সালের পর আবারও শহরে আসছে রকফেস্ট। ওই বছর স্কাই ট্র্যাকার লিমিটেড ১০টি ব্যান্ড নিয়ে প্রথমবারের মতো রকফেস্টের আয়োজন করেছিল। করোনার কারণে গত বছর আয়োজনটি হয়নি। করোনার প্রকোপ কমে আসায় চলতি বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয়বারের মতো রকফেস্ট আয়োজনের জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে স্কাই ট্র্যাকার।প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, 'ব্যান্ডসংগীতের অন্যতম ধারা রক মিউজিক। বাংলাদেশের তরুণদের কাছে এই ধারা ভীষণ জনপ্রিয়। প্রথমবারের মতো রকফেস্ট আয়োজন করে ভীষণ সাড়া পেয়েছিলাম। এবারও দেশের কিছু আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নিয়ে রকফেস্টের দ্বিতীয় আয়োজন নিয়ে আসছি। এর মধ্যে ব্যান্ড ও শিল্পীদের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা জানাতে পারব।'এবারের রকফেস্টে আগের চেয়ে ব্যাপক আয়োজন থাকবে। তবে কনসার্টের ভেন্যু ও তারিখ আরও কিছুদিন পর নিশ্চিত করবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। | 6 |
ফরাসি চলচ্চিত্রে 'মেইড ইন বাংলাদেশ' ব্র্যান্ড নিয়ে আপত্তিকর সংলাপটি নেটফ্লিক্স থেকে অনতিবিলম্বে অপসারণের আবারও অনুরোধ জানিয়েছে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বুধবার (৮ সেপ্টেম্বর) বিজিএমইএ'র পক্ষে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনকে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, অর্থনীতি আর সামাজিক বিষয়গুলোতে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক কয়েক দশক ধরে বিরাজমান। ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করার বিষয়ে আপনার সমর্থন ও প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। আপনার এ সমর্থন প্রদানের বিষয়টিকে সামনে রেখে গত ৯ই আগস্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে চিঠি দিয়েছিলাম। চিঠিতে জানিয়েছিলাম, ডেভিড শ্যারন পরিচালিত 'লাষ্ট মার্সেনারি' নামে সদ্য মুক্তিপ্রাপ্ত ফরাসি মুভিতে 'মেড ইন বাংলাদেশ' সম্পর্কে অবমাননাকর মন্তব্য রয়েছে। 'মেইড ইন বাংলাদেশ' শুধু যে আমাদের জাতির জন্য গর্বের বিষয়, তা নয়। এর ব্যাপ্তি আরও ব্যাপক। এর মধ্য দিয়ে জাতি হিসেবে আমাদের গৌরবময় আত্মপ্রকাশ ঘটেছে। 'মেইড ইন বাংলাদেশ' এর মূল লক্ষ্য হলো দেশের ব্র্যান্ডিং। এর আগে আমরা নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চলচ্চিত্রের পরিচালককে আমাদের এই উদ্বেগের বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল, তাদের কাছ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাইনি। চলচ্চিত্রটি এখনও নেটফ্লিক্সের প্লে-লিস্টে আছে এবং চলচ্চিত্র থেকে সেই আপত্তিকর সংলাপ সরিয়ে ফেলা হয়নি। বিজিএমইএ সভাপতি বলেন, সত্যিকার অর্থে, আমরা বিশ্ব দরবারে আমাদের পোশাক শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছি। তাই পোশাক শিল্পকে নিয়ে অবমাননাকর মন্তব্য আমাদেরকে ব্যথিত করেছে। আমরা এর নিন্দা জানাই এবং প্রশ্নবিদ্ধ সংলাপটি অনতিবিলম্বে অপসারণের জন্য অনুরোধ জানাচ্ছি। বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ফরাসি সিনেমায় বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে অবমাননাকর একটি সংলাপে আপত্তি জানিয়ে তা প্রত্যাহার করার জন্য আমরা গত ৭-৯ই আগস্ট বিজিএমইএ থেকে নেটফ্লিক্সে-এর সিইও, চলচ্চিত্র পরিচালক, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূতকে পত্র প্রদান করা হয়। কিন্তু এ ব্যপারে আমরা এখনও আশাব্যঞ্জক কোন পদক্ষেপ দেখতে পাইনি। তাই এ ব্যাপারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানিয়ে আমরা পুনারায় ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত বরাবর পত্র লিখেছি। তিনি বলেন, আমরা আশা করছি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। যদি এ ব্যাপারে পদক্ষেপ না নেয়া হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সে বিষয়ে আমরা চিন্তা করবো। এ ধরনের আপত্তিকর মন্তব্য প্রত্যাহারের জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে সর্বাত্মক প্রচেষ্টা করবো। | 6 |
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের মধ্যে সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি। ৭২ ঘণ্টা শেষ হলে বিস্তারিত জানা যাবে। প্রয়োজন হলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। আজ রবিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেছেন। সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইউএনও ওয়াহিদা খানমকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হবে। আমরা এখানকার মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করেছি। এখনই বিদেশ দেওয়ার প্রয়োজন নেই বলে তারা জানিয়েছেন। ভবিষ্যতে প্রয়োজন হলে ইউএনও ওয়াহিদা খানমকে বিদেশে নেওয়া হবে। বিডি প্রতিদিন/ফারজানা | 9 |
ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং মারা গেছেন। তিনি গত শুক্রবার মারা যান। লন্ডনে অসুস্থ সাইমন ড্রিং তলপেটে সার্জারি চলাকালে মারা যান।সাইমন ড্রিং এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক তুষার আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।সাইমন ড্রিং কলম আর ক্যামেরা হাতে নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে নিরীহ বাংলাদেশিদের পাশে এসে দাঁড়িয়েছিলেন।সাইমন ড্রিংয়ের জন্ম ১৯৪৫ সালে। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৮ বছর বয়স থেকে তিনি সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ২২টি যুদ্ধ, অভ্যুত্থান ও বিপ্লব দেখেছেন তিনি।উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন অনেক মানুষ। কেউ ভূমিকা রেখেছিলেন রাইফেল কাঁধে যুদ্ধের মাঠে, শরণার্থী শিবিরে, কেউবা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কঠিন সেই সময়ে তাঁরা যে ভূমিকা রেখেছেন তা অবিস্মরণীয়। তেমনি একজন 'সাহসী যোদ্ধা' ছিলেন সাইমন ড্রিং। | 3 |
যৌন হয়রানি আর নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তার জনপ্রিয়তায় ব্যাপক পতন ঘটেছে। তার নিজেও দলের অনেকেই তার উপর বিরক্ত। এবার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে স্পষ্টভাবেই অনুপযুক্ত ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন তার মেয়ে ইভাংকা ট্রাম্প। গত সোমবার ফাস্ট কোম্পানির সাময়িকীর কাছে পাঠানো বিবৃতিতে ট্রাম্পের বড় মেয়ে ইভাংকা বলেন, 'স্পষ্টভাবেই আমার বাবার মন্তব্য অনুপযুক্ত ও আপত্তিকর এবং আমার ভালো লেগেছে যে, বাবা এটা স্বীকার করেছেন। তিনি সঙ্গে সঙ্গে পরিবার ও আমেরিকার জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।' বাবাকে রক্ষা করার চেষ্টা করছেন, এমন অভিযোগের ব্যাপারে ইভাংকা বলেন, 'তার বাবা সমান অপরাধী, যিনি বিগত বছরগুলোতে পুরুষদের সম্পর্কেও বাজে কথা বলেছেন।' সম্প্রতি ২০০৫ সালের একটি ভিডিওচিত্র ফাঁস হয়। এতে দেখা যায়, রিপাবলিকান দল থেকে মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নারীদের নিয়ে অবমাননাকর ও অশ্লীল ভাষায় কথা বলেছেন। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ক্রিস্টিন অ্যান্ডারসন, সামার জেরভস, সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া মাচাদো, মিস অ্যারিজোনা টাশা ডিক্সন, জেসিকা লিডসসহ বেশ কিছু নারী।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/তাফসীর | 3 |
মা দিবসের আগেরদিন রাতে গাইলেন বেশ কয়েকজন বৃদ্ধা মায়ের সামনে। গাইলেন নচিকেতার বিখ্যাত গান। নোবেলের গান শুনে আবেগ ধরে রাখতে পারেননি উপস্থিতরা। পরপর তিনবার নোবেল আশাহত করেছিলেন। অবশ্য নোবেল আশাহত করেছেন এমনটা মানতে রাজি নন ভক্তরা। কিন্তু যেটা বিচার হয়ে যায় সেটা নিয়ে আর বলার কিছুই থাকে না। কিন্তু গতকাল শনিবার রাতে নোবেল একদম ঘুরে দাঁড়ালেন। ভারতের টিভি চ্যানেল জি বাংলার রিয়েলিটি শো 'সারেগামাপা' তে অংশ নিয়ে দুই বাংলাতেই সাড়া ফেলে দিয়েছেন বাংলাদেশের নোবেল। শুরু থেকেই সেখানকার বিচারকসহ সকলের মন জয় করেছেন এই তরুণ। সৃজিত মুখার্জীর আপকামিং ছবিতে প্লেব্যাকও করে ফেলেছেন। অনেকেই বলছেন, নোবেলই এবারের আসরের বিজয়ী হতে যাচ্ছেন। নদী রহমান নামের একজন মন্তব্য করেছেন, সত্যিই নোবেল গানটি পরিবেশনার সময় আসল গানটি কোথায় যেন হারিয়ে গেছিল। নোবেলের ভয়েস এর এই গানটির জন্য একেবারেই উপযুক্ত হয়েছে। প্রত্যেক বারের মতো নোবেল নিজস্বতা এবং গানের প্রতিটা কথা হৃদয়ে রপ্ত করার ফলে গানটি গাওয়ার সময় নোবেলের স্বাভাবিক অভিব্যক্তি যেটা গানের প্রতিটা কথার মাধ্যমে বেরিয়ে এল তা সত্যিই হৃদয়স্পর্শী। তিনি বলেন, গানটির মাধ্যমে ব্যাঙ্গাত্মকভাবে আসলে যে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে তা যেন ফলপ্রসূ হয়। আর নোবেল কথা মতই বৃদ্ধাশ্রমের ধারণাটিই যেন সমাজ থেকে মুছে যায়। সন্তানের ঘর ই হোক প্রতিটি বাবা মায়ের শ্রেষ্ঠ আশ্রম। এতো ভিন্ন ধর্মী আর হৃদয় ছুয়ানো গান, সারেগামাপা মঞ্চে আর কোউ দিতে পারবে না,, এক মাত্র নোবেল ছাড়া। এতো দরদ দিয়ে গানটা গাইলো যে চোখের পানি ধরে রাখা যাচ্ছে না। নদী লিখেছেন, যদি এই গানটা এখন ঐ সমস্ত লোকেরা শুনে যারা তাদের জনম দঃখীনি মা, বাবা কে বৃদ্ধা আশ্রমে রেখে চলে আসচ্ছে,, হয়তো তাদের একটু হলেও হৃদয়ে কম্পন উঠবে। নোবেল তুমি পারো একমাত্র সবার হৃদয় কম্পন করতে আবার তুমিই পারো স্টেজ কম্পন করতে। সঞ্জিব নামের একজন লিখেছেন, 'আমাদের নোবেল। অসম্ভব ভাল লাগার একটা গান গেয়েছেন নোবেল। বৃদ্ধাশ্রম..... নতুন প্রজন্মের ছেলে মেয়েরা মানুষ হোক যাতে বাবা মাকে বৃদ্ধাশ্রমে আর যেতে না হয়। ভালো চাকরি বাকরি তো অনেকেই করে, বাবা-মাকে দেখাশোনা করে ক'জন। পৃথিবীর বুক থেকে বৃদ্ধাশ্রমের বিলুপ্তি ঘটুক...' বিডি প্রতিদিন/১২ মে ২০১৯/আরাফাত | 2 |
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি উল্টে দুই তরুণের মৃত্যুর ঘটনায় গাড়িতে থাকা তিন যাত্রীর পরিচয় জানতে পারেনি পুলিশ। গাড়িতে সাতজন ছিলেন। এর মধ্যে চারজনের নাম জানা গেলেও অজানা রয়ে গেছে অন্য তিন যাত্রীর নাম। তিন যাত্রীর পরিচয় জানতে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের ছেলে ইশরাক আহমেদ সাদিনের সঙ্গে কথা বলেছে পুলিশ।গতকাল মঙ্গলবার ভোর রাতের ঘটনায় কাফরুল থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা দুটির তদন্ত করছেন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর জলিল।ইশরাক আহমেদ সাদিন কি তথ্য দিয়েছে জানতে এসআই আলমগীর জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, সাদিন তেমন কোনো তথ্য দিতে পারেনি। সে জানিয়েছে, ওই তিনজনকে আগে কখনো দেখেনি। তারা নিহত রাইয়ানের বন্ধু। ঘটনার দিন তাদের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছে। এর বাইরে আমরা আর কোনো তথ্য পাইনি।সাদিনকে কেমন দেখলেন জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, সে এখন ভালো আছে। তার দুই পায়ে আঘাত পেয়েছে, চিকিৎসা চলছে। তবে পা ভেঙে যায়নি।জলিল আরও বলেন, আমাদের থানায় যে মামলা দুটি হয়েছে সেগুলো, অপমৃত্যুর মামলা। এগুলোর তদন্ত করার কিছু নাই। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। এ বিষয়ে আর বেশি কিছু বলতে পারছি না।ঘটনার দিন গাড়ি চালক মহসিনকে দেখেছিলেন এসআই জলিল। এ বিষয়ে তাঁর সঙ্গে পরে আর কোনো যোগাযোগ হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, যোগাযোগ হয়েছে। কিন্তু গাড়ি চালক মহসিনও ওই তিনজনের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। তারা রাইয়ানের বন্ধু। সে তাদের কে চেনে না।গাড়িতে থাকা তিন তরুণের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাহবুবুর রহমানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমি এখনো মামলার কপি পাইনি। আপনি কাফরুল থানায় যোগাযোগ করুন।এ বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ আজকের পত্রিকার হাতে এসেছে। ফুটেজে দেখা যায় মঙ্গলবার রাত চারটা ৫৫ মিনিটে রাওয়া ক্লাব ভবনের সামনের রাস্তায় ফ্লাইওভারের নিচে সাতজনকে বহনকারী গাড়িটি ছয়বার পাক খেয়ে ফ্লাইওভারের গোড়ায় এসে থেমে যায়। তাতে গাড়ির চালকের মাথার ওপরে সানরুফ পুরোপুরি ভেঙে সামনের ছাদটি নিচে নেমে আসে।ঘটনার পরে বিধ্বস্ত পাজেরো স্পোর্টস গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। সেটি এখন ত্রিপল দিয়ে ঢেকে কাফরুল থানার সামনে রাখা হয়েছে।পরিবার সূত্রে জানা গেছে, বিধ্বস্ত গাড়িটি নিহত রাইয়ানের বাবা প্রয়াত ইলিয়াস আহমেদের নামে নিবন্ধন করা। তিনি একজন গার্মেন্টস পণ্যের ব্যবসায়ী ছিলেন। ২০১২ সালে স্ট্রোক জনিত কারণে তিনি মারা যান। আয়মান ও রাইয়ানের নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারের পক্ষে দুজনেরই মামা কাফরুল থানায় পৃথক অপমৃত্যুর মামলা করেন।আয়মানের মামা আবু তারেক মোহাম্মদ জাকারিয়ার করা মামলায় বলা হয়েছে, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ভাগনে আয়মান ওমর নিহত হন। এই মৃত্যুর বিষয়ে আয়মানের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল ওমর ফারুক ও তাঁর মা শাহজাদি নাসিমার কোনো অভিযোগ বা সন্দেহ নেই।রাইয়ানের মামা হারুন খানের মামলাতেও কোনো অভিযোগ বা সন্দেহ না থাকার কথা বলা হয়েছে। দুই তরুণের লাশ বিনা ময়নাতদন্তে নিয়ে গেছে তাদের পরিবার। রাইয়ানের লাশ মঙ্গলবারই দাফন করা হয় বলে তাঁর মামা হারুন খান জানিয়েছেন।হারুন খান আরও জানান, বাংলাদেশ হোপ স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করা রাইয়ান কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। করোনাভাইরাস মহামারির কারণে ঢাকায় এসে আটকা পড়েন তিনি। কিছুদিনের মধ্যেই তাঁর আবার কানাডায় ফিরে যাওয়ার কথা ছিল। | 6 |
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে আবারও বসলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসের সামনের বাগানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিপূণ। তার আগেই সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন তিনি। এদিকে, নিপুণের কর্মকাণ্ডে মানুষ আমাদের নিয়ে হাসছে বলে মন্তব্য করেছে চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, আমার বিরুদ্ধে অন্যায় হচ্ছে। আমি শিল্পীদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমার সহকর্মী কি করছে? একবার গিয়ে একদিনের জন্য চেয়ার...। এ যেন জমি দখল করার মতো অবস্থা। মঙ্গলবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে নিপুণ আক্তারের সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি আদালতে ছিলাম। চেম্বার কোর্টে স্পষ্ট বলা হয়েছে, স্ট্যাটাসকো থাকবে, মানে কেউ যেতে পারবে না সেই চেয়ারে। আজ শুনানি হওয়ার কথা থাকলেও তারা বিষয়টিকে বিলম্বিত করে এখন ঘোষণা করছেন যে, চেয়ারে বসতে পারবেন তিনি। এ যেন জমি দখল করার মতো ঘটনা। সাধারণ সম্পাদকের চেয়ারে বসে নিপুণ আক্তার আদালত অবমাননা করেছেন বলে মন্তব্য করেছেন জায়েদ খানের আইনজীবী। সেই সঙ্গে জায়েদ খান চাইলে আদালত অবমাননার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। জায়েদ খানের আইনজীবী আজ বলেন, নিপুণ আক্তার যা দাবি করেছেন তা ঠিক নয়। কারণ, চেম্বার জজ সুস্পষ্টভাবে বলেছেন, শুনানি হওয়া পর্যন্ত উভয়পক্ষকেই স্ট্যাটাসকো রক্ষা করে চলতে হবে। অর্থাৎ, শুনানির আগে সাধারণ সম্পাদকের চেয়ারে কেউ বসবে না। আজ কিন্তু শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু অপর পক্ষ আজ আদালতের কাছে এক সপ্তাহ সময় চেয়ে নেয় এই মর্মে যে, আমাদের তথ্যাদির বিপরীতে তাদের প্রস্তুতি নেই। তাই এরপর এসে নিপুণ আক্তার সাধারণ সম্পাদকের চেয়ারে বসাকে আমরা আদালত অবমাননা হিসেবেই দেখছি। এদিকে, সংবাদ সম্মেলনে চেয়ারে বসার ব্যাখ্যা দিয়ে নিপূণ জানান, আমিই সাধারণ সম্পাদক। আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে, আমি দায়িত্ব চালিয়ে যাব। আমার আইনজীবী আমাকে বলেছে। সবাই আদালতের নির্দেশনাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। হয়তো এটা মিসটেক। তাই আজ গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ভুল তথ্যগুলো শুধরে দিতে চাই। মহামান্য আদালতের আদেশ অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ পদে দায়িত্ব পালন করতে আমার কোনো বাধা নেই। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ | 2 |
ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়েতেও করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রভাব পড়তে চলেছে। দক্ষিণ আফ্রিকা থেকে আসা করোনার এই নতুন ধরন নিয়ে রীতিমতো চিন্তিত দুই পরিবার। আর তাই তাঁরা তাঁদের বিয়েকে ঘিরে নতুন পরিকল্পনা করতে চলেছেন।ব্রিটিশ বংশোদ্ভূত ক্যাটরিনা কাইফের বিয়েতে একঝাঁক বিদেশি অতিথির উপস্থিত থাকার কথা। অমিক্রনের কারণে সরকারের নতুন নিয়মাবলি আসার পর সংশয়ে ক্যাটের পরিবার। আন্তর্জাতিক অতিথির তালিকায় এই বলিউড নায়িকার পরিবার ছাড়াও পেরুর চিত্রগ্রাহক মারিনো টেস্টোনির নাম আছে। এই বিদেশি খ্যাতনামা চিত্রগ্রাহক ক্যাট আর ভিকির বিয়ের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করবেন বলে খবর। আর তাই ক্যাট তাঁর অতিথির তালিকায় কাটছাঁট করছেন বলে জানা গেছে। এদিকে ভিকি আর ক্যাটের বিয়ের আমন্ত্রিত অতিথির তালিকায় নতুন নাম হিসেবে ঢুকেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। খবর অনুযায়ী, রাজস্থানে আয়োজিত এই বিয়েতে স্ত্রী আনুশকা শর্মা আর কন্যা ভামিকাকে নিয়ে হাজির থাকবেন বিরাট। এর আগে 'জিরো' ছবিতে ক্যাটরিনা আর আনুশকাকে একসঙ্গে দেখা গেছে। এখন পর্যন্ত করণ জোহর, ফারাহ খান, জোয়া আখতার আর চিত্রপরিচালক শশাঙ্ক খৈতান বিয়েতে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন বলে খবর। এদিকে খবর যে ফারাহ আর করণ ৭ ডিসেম্বর এই হবু বলিউড দম্পতির সংগীত অনুষ্ঠান কোরিওগ্রাফি করতে চলেছেন। জোয়া ক্যাটরিনার পক্ষ থেকে আমন্ত্রিত হয়েছেন। এ ছাড়া শাহরুখ খান, বরুণ ধাওয়ান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, কবির খান, মিনি মাথুরসহ আরও অনেক বিটাউন তারকার নাম এই তালিকায় আছে। এই বিয়েতে কিং খান সপরিবার আমন্ত্রিত হয়েছেন। তবে শোনা যাচ্ছে, শাহরুখ একাই ভিকি-ক্যাটের বিয়েতে উপস্থিত থাকবেন। রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে ৭ থেকে ৯ ডিসেম্বর ভিকি আর ক্যাটরিনার বিয়ের সব অনুষ্ঠান হবে। জানা গেছে, দুই পরিবারের পক্ষ থেকে এই এলাকার আশপাশে অতিথিদের জন্য ৪৫টির মতো হোটেল বুক করা হয়েছে। এদিকে আবার কানাঘুষো শোনা যাচ্ছে ভিকি আর ক্যাটরিনা প্রথমে মুম্বাইতে আইনিভাবে বিয়ের পর্ব সেরে ফেলবেন। এরপর রাজস্থানে গিয়ে তাঁরা সব হিন্দু রীতিনীতি মেনে ধুমধাম করে বিয়ে করবেন। | 2 |
দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে রোববার বিকেল ৫টায়। এই সময়ের মধ্যেও বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির অনেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ বিষয়ে সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম বলেন, যারা এখনও প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদের নামে দলের মনোনয়নের কোনো চিঠি পাওয়া না গেলে অটোমেটিক্যালি প্রত্যাহার হয়ে যাবে। ঢাকা-৬ থেকে ২০ আসনের প্রার্থিতা প্রত্যাহারের দফতর ছিল এটি। এই ১৫টি আসনে নির্বাচনের জন্য ১৭১ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে মাত্র ২৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। কে এম আলী আজম বলেন, ১৫ আসনে প্রতীক বরাদ্দের জন্য আমরা মোট ২৮টি দলীয় চিঠি পেয়েছি। আসনগুলোতে মনোনয়ন প্রত্যাহারকারীদের তালিকায় রয়েছেন ঢাকা-১৭ আসনের বিকল্প ধারার প্রার্থী মাহী বি চৌধুরী, ঢাকা-৭ আসনে হাজী আবুল হাসনাত, ঢাকা-১২ আসনের ২০ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী মজিবুর রহমান, ঢাকা-১৭ আসনের জেএসডির প্রার্থী নজরুল ইসলাম, ঢাকা-৬ আসনের জাসদ প্রার্থী কাজী সালমা সুলতানা, ঢাকা-৭ আসনে নৌকার মোস্তফা জালাল মহিউদ্দিনসহ মোট ২৩ জন। এছাড়াও প্রতীক বরাদ্দের জন্য বিভাগীয় কমিশনের কার্যালয়ে চিঠি দিয়েছেন ঢাকা-১৭ আসনের (ধানের শীষ) আন্দালিব রহমান পার্থ, ঢাকা-১৬ আসনে (কোদাল) বাসদ-মার্ক্সবাদীর প্রার্থী নাঈমা খালেদ মনিকা, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী (ধানের শীষ), ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙল), ঢাকা-১৪ এসএ সিদ্দিক সাজু (ধানের শীষ), ঢাকা-১৭ হুসেইন মুহম্মদ এরশাদসহ (লাঙল) মোট ২৮ প্রার্থী। গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র প্রার্থীদের ৪৯৮টি মনোনয়নপত্র। জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হওয়া ২৪৩ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার প্রার্থিতা ফেরত পাননি। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তিন আসনেই তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন তিনি। সে রিটের শুনানি কাল হবে। সোমবার সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট। | 9 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন আয়োজিত কূটনৈতিক সম্মেলন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘ তথ্য কেন্দ্রের কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান, ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মদ আশিকুল ইসলাম ও মহাসচিব খন্দকার কায়েস বক্তব্য রাখেন। সভায় উপাচার্য যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। সম্প্রতি 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' লাভ করায় উপাচার্য ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনকে অভিনন্দন জানান। বিডি প্রতিদিন/এমআই | 1 |
সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন অ্যান্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমাণ বেসরকারি উন্নয়ন সংস্থা। যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ হিতৈষী, দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ সনদপ্রাপ্ত ও পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সংস্থার চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচির (মাইক্রোক্রেডিট) এবং নতুন কর্ম এলাকা সম্প্রসারণের জন্য উল্লেখিত পদে সংস্থার কর্ম এলাকায় গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জরুরি ভিত্তিতে নিয়োগ প্রদান করবে।পদের নাম: শাখা ব্যবস্থাপক/সহকারী শাখা ব্যবস্থাপকচাকরির ধরন: পূর্ণকালীনশিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে।অভিজ্ঞতা: আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।পদের সংখ্যা: ১০প্রার্থীর ধরন: পুরুষঅন্যান্য যোগ্যতা: বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।ক্ষুদ্রঋণ কর্মসূচিতে -এর সহযোগী সংস্থায় স্বপদে ন্যূনতম ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।প্রার্থীদের কম্পিউটার বিষয়ে ( , , , - .) জানতে হবে।মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে।চাকরিতে যোগদানের সময় উক্ত পদের বিপরীতে উল্লেখিত বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে (ফেরতযোগ্য) জমা দিতে হবে।চাকরির স্থান: কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরবেতন: ২২০০০-২৬২৫০ টাকা (মাসিক)(বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে)বেতনভাতা এবং অন্যান্য:মোবাইল বিল প্রদান করা হবে।প্রতি কিলোমিটার ৩.২৫ টাকা হারে মোটরসাইকেল ফুয়েল বিল প্রদান করা হবে।স্বল্প খরচে কর্ম এলাকায় একক আবাসন সুবিধা।নিজ ও পরিবারের সদস্য (২ জন) গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা।উৎসাহ ভাতা, বৈশাখী ভাতা, ডিসেম্বর ক্লোজিং-য়ে পারফরম্যান্স অনুযায়ী বেসিক সমপরিমাণ বোনাস ও সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।শিক্ষানবিশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা (বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক ২টি উৎসবভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এবং গ্র্যাচুইটি) প্রদান করা হবে।আবেদনের প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩০ই সেপ্টেম্বর-২০২১ ইং তারিখ বিকেল ৫টার মধ্যে নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক, সমসেরাবাদ, লক্ষ্মীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর, ২০২১ (বিকেল টা)সূত্র: বিডিজবস.কম | 1 |
করোনা মহামারি পরিস্থিতি স্বাভাবিক না হলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলগমীর। আজ রবিবার (৫ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, সংবিধান রক্ষার্থে করোনা পরিস্থিতির মধ্যেই বাধ্য হয়ে আগামী ১৪ জুলাই যশোর-৬ ও বগুড়া-১ আসনের ভোট গ্রহণ করতে হচ্ছে ইসি-কে। গত ২৯ মার্চ চসিক নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রকোপের কারণে ভোটের সাতদিন আগে তা স্থগিত করে কমিশন। ইসি সচিব বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য ৫ আগষ্ট পর্যন্ত সময় আছে। এরপরও নব্বই দিন সময় নেওয়া যাবে। তাই করোনা মহামারি কাটার আগে এ নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই। মো. আলমগীর আরো বলেন, শুধু চট্টগ্রাম সিটি নয়, স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনগুলোও করোনা মহামারি কেটে গেলে ভোট করা হবে। ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটির ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও করোনার কারণে ২১ মার্চ ভোট স্থগিত করে ইসি। চসিক ভোট না করলেও যশোর-৬ ও বগুড়া-১ আসনে ভোট করার কারণ সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, এই দুটি আসনে ভোট করার মেয়াদ শেষ হবে যথাক্রমে ১৮ জুলাই ও ১৫ জুলাই। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এ নির্বাচন করতে হচ্ছে। ইসি সচিব বলেন, করোনা মধ্যে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার স্বাস্থ্যবিধি নিয়েও আমরা ভাবছি। এ ক্ষেত্রে কোনভাবেই যাতে সংক্রমণ ভোটের কারণে না বাড়ে সে সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সংসদে আরো কয়েকটি উপ-নির্বাচন আছে। যেগুলোর মেয়াদ শিগরগিরই শেষ হবে। তবে আমরা যশোর-৬ ও বগুড়া-১ আসনের ভোট পর্যবেক্ষণ করব। যদি দেখা যায়, এই দুই উপ-নির্বাচনে সংক্রমণ বাড়ে তাহলে অন্য উপ-নির্বাচনগুলি আর করব না। সে ক্ষেত্রে আইনি ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। | 6 |
মানিকগঞ্জের সিঙ্গাইরে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়ারা এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সেভ দ ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খান জ্যোতি। অনুষ্ঠানটির আয়োজন করে সামাজিক সংগঠন একজন বাংলাদেশ।একজন বাংলাদেশ সংগঠনের চেয়ারম্যান নাফিসা আঞ্জুম খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খান, সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) রেজাউল হক, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সোয়াত আবেদিন, খুলনা জেলার সভাপতি হাফিজুর রহমান প্রমুখ। | 6 |
শাবনাজ-নাঈম ও সালমান শাহ-শাবনূরের ছবি দেখে নিজেকে সিনেমার নায়িকা হিসেবে স্বপ্ন দেখতেন মুনমুন। বাস্তবে একটা সময় তিনিও নায়িকা হয়েছেন। তবে ভাগ্যটা যেন তাঁর সুপ্রসন্ন হয়নি। ছবিতে অভিনয় করেছেন ঠিকই, ব্যবসায়িক সফলতাও পেয়েছে তাঁর অভিনীত ছবিগুলো, কিন্তু দর্শকের কাছে তাঁর ভাবমূর্তি নেতিবাচক। তাই তো রাগ-ক্ষোভ, বিষাদময় মন নিয়ে ২০০৩ সালে বিয়ে করেই সিনেমাজগৎ থেকে দূরে সরে পড়েন মুনমুন। বিয়ে করে চলে যান যুক্তরাজ্যে। দুই বছর পর আবার ঢাকায় ফিরে আসেন। টুকটাক কাজও শুরু করেন। নব্বই দশকের আলোচিত-সমালোচিত এই চিত্রনায়িকা এখন কোথায় আছেন, কী করছেন? বুধবার দুপুরে কথা হয় মুনমুনের সঙ্গে। জানালেন, স্বামী ও দুই সন্তান নিয়ে টঙ্গীর কামারপাড়া এলাকায় নিজের বাড়িতে থাকেন। করোনার কারণে তিন মাসের বেশি সময় ধরে স্বেচ্ছা ঘরবন্দী জীবন কাটছে। সময়টা জীবনের সবচেয়ে অসাধারণ সময় বলেও জানালেন তিনি। সন্তানদের দেখভাল করতে পারছেন। নিজে রান্নাবান্না করে খাওয়াচ্ছেনও। মুনমুন বললেন, 'শুরুতে ভেবেছিলাম ঘরের কাজ খুব একটা করতে পারব না। কিছুদিন যাওয়ার পর দেখছি সমস্যা হচ্ছে না। আমি নিজে এমনিতে খুব পরিশ্রমী মানুষ। তাই যেকোনো চ্যালেঞ্জে খুব সহজে মানিয়ে নিতে পারি।' মুনমুন দ্বিতীয়বার বিয়ে করেন মীর মোশাররফ হোসেনকে। এই সংসারে রয়েছে শিবরাম নামে তাঁর একটি সন্তান। স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ে। প্রথম ঘরের সন্তান যশ পড়ে স্ট্যান্ডার্ড সিক্সে। দুই সন্তানকে নিয়ে কাটছে মুনমুনের এখনকার জীবন। কথায় কথায় জানালেন, লকডাউনের বেশ কিছুদিন আগে তিনটি ছবিতে কাজ করেছেন। নাম 'রাগী', 'তোলপাড়' ও 'পাগল প্রেমিক'। আর গত বছর মুক্তি পেয়েছিল 'পদ্মার প্রেম' ছবিটি। যে মুনমুন ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা কাজ করেছেন, সেই মুনমুন এখন অনেকটাই অনিয়মিত। টানা ৬ বছরে ৮০টির মতো ছবিতে কাজ করেন। আর গেল ১৭ বছরে ছবির সংখ্যা হাতে গোনা ১০টির মতো। সিনেমা ছাড়ার কারণ হিসেবে মুনমুন বলেন, 'ছাড়ার আগে সিনেমার সার্বিক অবস্থা খুব খারাপ হয়েছিল। আমার জন্য কাজ করাটা খুব কঠিন হয়ে ওঠছিল। অশ্লীলতা আর ফিল্মি পলিটিক্স অন্যতম দুটো কারণ। এত হিট ছবি উপহার দেওয়ার পরও সবাই বলত, আমি অশ্লীল ছবির নায়িকা! মনটা বিষাদময় হয়ে উঠেছিল। তাই দূরে সরে যাই।' আপনি কি অশ্লীল দৃশ্যে অভিনয় করেননি? মুনমুন বলেন, 'আমি যে ধরনের পোশাক পরতাম, তখন সব নায়িকাই একই ধরনের পোশাক পরতেন। আমাকে কেন আলাদাভাবে অশ্লীল বলা হতো, মাথায় ঢুকত না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব প্রচার করা হতো। আমি অ্যাকশন ছবির নায়িকা ছিলাম। অ্যাকশন ছবিতে সুপার কমার্শিয়াল বিষয়টা একটু বেশিই থাকে। তাই অনেকে অকারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতেন। কিছু দর্শক আর সাংবাদিক আমাকে অশ্লীল তকমা দিয়েছেন। দেশের আনাচকানাচে স্টেজ শো করি, কেউ তো আমাকে অশ্লীল নায়িকা বলেন না, সবাই আমাকে অ্যাকশন দৃশ্যের নায়িকা বলতে পছন্দ করেন।' এহতেশাম পরিচালিত 'মৌমাছি' সিনেমার মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে মুনমুনের। 'টারজান কন্যা' ছবি দিয়ে আলোচনায় আসেন। আর 'রানী কেন ডাকাত' ছবি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলে জানালেন। চলচ্চিত্রে তাঁর শুরুটা হয়েছিল এহতেশামের মতো বরেণ্য পরিচালকের হাত ধরেই। এই পরিচালকের ছবিতে অভিষেক হয়ে চলচ্চিত্রের আকাশে আজও ঝলমলে তারা হয়ে আছেন শবনম, শাবানা, শাবনাজ, শাবনূরের মতো তারকারা। মুনমুনের ক্ষেত্রে উল্টোচিত্র। তাঁর ভাগ্যে জুটেছে নেতিবাচক ভাবমূর্তি। এ জন্য পরিচালক-প্রযোজকদের বেশি করে দুষলেন তিনি। মুনমুন জানালেন, লেডি অ্যাকশন ছবিতে তাঁর ব্যাপক চাহিদা ছিল। 'রানী কেন ডাকাত' মুক্তির পর সবাই হুমড়ি খেয়ে পড়ল। প্রযোজক-পরিচালকেরা এ সময় মুনমুনকে ব্ল্যাকমেল করাও শুরু করেন বলে দাবি তাঁর। বললেন, 'হঠাৎ করে আমার আলোচিত হওয়াটা অনেকে ভালোভাবে নিতে পারেননি। সত্যি কথা বলতে, আমি খুব পরিশ্রমী ছিলাম। চেষ্টা করতাম, অভিনয় ভালো করে করার। কিন্তু প্রযোজক-পরিচালকদের একটা গ্রুপের সঙ্গে আমার পোশাক নিয়ে প্রতিনিয়ত ঝগড়া হতো। মন-কষাকষি হতো। আমাকে স্বল্পবসনা হয়ে পর্দায় উপস্থিত করানোর জন্য চাপ দেওয়া হতো। প্রায় ছবিতে শর্টপ্যান্ট পরতে বাধ্য করতেন। আমারও বলার স্বাধীনতা ছিল না। তবে তখন শুধু একা আমি নই, অনেক নায়িকাই শর্টপ্যান্ট পরতেন, বদনাম হতো শুধু আমার! আমার সঙ্গে যেসব প্রযোজক-পরিচালক এমন করেছেন, তাঁরা পরে কর্মফলও ভোগ করছেন।'কারা সেসব পরিচালক? এমন প্রশ্নে মুনমুন বললেন, 'আমি তাঁদের নাম এখন আর মুখে নিতে চাই না। ওদের কারও প্রতি মন থেকে আমার শ্রদ্ধাও নেই। তখন একটু বোকা ছিলাম, তাই কষ্ট পেতাম। এখন মনে হয় যা হয়েছে তা হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। নিজের পুরোনো ছবিগুলো যখন দেখি, আমি কখনোই মনে করি না ভুল করেছি। আমি অন্যায় করিনি। আমার সঙ্গে প্রযোজক-পরিচালকেরা যা করেছেন, তা চরম অন্যায়, অপরাধ। প্রতিহিংসাবশত আমাকে ব্ল্যাকমেল করেছেন। আমি বিশ্বাস করি, সৃষ্টিকর্তা অন্ধকার যেমন দিয়েছেন, তেমনি আলোও দিয়েছেন।' চট্টগ্রামের রাউজানের কদলপুরের মেয়ে মুনমুন। বাবা সৈয়দ বজল আহমেদের চাকরিসূত্রে তাঁর জন্ম ইরাকে। ৭ বছর বয়স পর্যন্ত সেখানেই থেকেছেন। এরপর তাঁর বাবা এসে নাটোরের সুগার মিলে চাকরিতে যোগ দেন। ওখানেই প্রথম স্কুলে ভর্তি হন মুনমুন। বছরখানেক পর চলে আসেন ঢাকার পল্টনে। ভর্তি হন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে। ১৯৯৬ সালে 'ও' লেভেল শেষ করার পর পরিচিত এক খালার মাধ্যমে যোগাযোগ হয় এহতেশামের সঙ্গে। প্রথম দেখায় এহতেশাম নায়িকা হিসেবে পছন্দ করলেও প্রযোজক প্রধান নায়িকা করতে রাজি হননি মুনমুনকে। বললেন, 'আমি একটু মোটা ছিলাম। ওজন ছিল ৬৫ কেজি। প্রযোজক বলেছিলেন, আরও ১০ কেজি ওজন কমাতে হবে। তবেই নায়িকা বানাবেন। প্রধান নায়িকা না বানালেও আমাকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দেন এহতেশাম দাদু।'এহতেশামের 'মৌমাছি' ছবিতে কাজ করার সময়ই একসঙ্গে আরও তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হন মুনমুন। ছবি তিনটি হচ্ছে 'আজকের সন্ত্রাসী', 'বেঈমানীর শাস্তি' ও 'টারজান কন্যা'। শেষ ছবিটি তাঁকে আলোচনায় নিয়ে আসে। এখন পর্যন্ত সব মিলিয়ে ৯০টি ছবিতে কাজ করা হয়েছে তাঁর। মুনমুন জানালেন, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের ক্যারিয়ারের প্রথম দিকে তাঁরা দুজন জুটি হয়ে চার বছরে এক ডজনের বেশি ছবিতে অভিনয় করেছেন। | 2 |
পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের দুটিতে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় প্রার্থীরা মনোনয়ন পাচ্ছেন না বলে শোনা যাচ্ছে। দল দুটির সূত্র বলেছে, জোটবদ্ধ সংসদ নির্বাচনের কারণে শরিক দলগুলোকে দুটি আসন ছেড়ে দিতে হচ্ছে। বাকি আসনটিতে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।শেষ মুহূর্তে জেলার তিনটি আসনে প্রার্থী হিসেবে দুই জোটের ছয়জন নেতার নাম আলোচিত হচ্ছে। তাঁরা হলেন পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের শ ম রেজাউল করিম ও বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার। পিরোজপুর-২ আসনে মহাজোটের শরিক জেপি চেয়ারম্যান ও পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও জামায়াতে ইসলামীর শামীম বিন সাঈদী। পিরোজপুর-৩ আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান ও বর্তমান সাংসদ রুস্তম আলী ফরাজী এবং বিএনপির রুহুল আমিন ওরফে দুলাল। পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর, নেছারাবাদ) আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। কয়েক দিন ধরে এ আসনে আওয়ামী লীগের প্রার্থীবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। এ আসনে মনোনয়ন-দৌড়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম।রুস্তম আলী ফরাজী বলেন, 'মহাজোট থেকে আমার মনোনয়ন নিশ্চিত করা হয়েছে।' আনোয়ার হোসেন মঞ্জুর ঘনিষ্ঠ ভান্ডারিয়া উপজেলা জেপির আহ্বায়ক মনিরুল হক জমাদ্দার বলেন, পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, ইন্দুরকানি) আসনে মহাজোট থেকে আনোয়ার হোসেন মঞ্জুর মনোনয়ন চূড়ান্ত। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসন জোটের শরিক দলকে ছেড়ে দেওয়া হচ্ছে। পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। অন্যদিকে পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসন ২০-দলীয় জোটের শরিক দলকে ছেড়ে দিচ্ছে বিএনপি। পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (জাফর) মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ও পিরোজপুর-২ আসনে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে শামীম বিন সাঈদী মনোনয়ন পাচ্ছেন বলে আলোচনা হচ্ছে। শামীম পিরোজপুর-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে ২০-দলের শরিক কয়েকটি দল ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা পিরোজপুর-১ আসনে মোস্তফা জামাল হায়দারকে চাওয়ায় শামীমের জন্য পিরোজপুর-২ আসন ছেড়ে দেওয়া হচ্ছে।পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির আট নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন ওরফে দুলাল। মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বলেন, 'আমরা আশা করছি রুহুল আমিন দুলাল মনোনয়ন পাবেন।' | 9 |
করোনা পরিস্থিতিতে জাঁকজমক করে উদ্বোধনী অনুষ্ঠান হল না। যাত্রীদের কথা ভেবে তার আগেই সাবওয়ে খুলে দিলো রেল কর্তৃপক্ষ। ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বুধবার (১৯ মে) সকালে আসানসোল রেল ডিভিশনের ওই সাবওয়েতে মোটরবাইক নিয়ে ঘুরেই 'শুভ উদ্বোধনের' পালা শেষ করেন। কিন্তু হাফপ্যান্ট পরে বাবুলের এই উদ্বোধন ঘিরে রাজনৈতিক বিতর্কের দানা বেঁধেছে। খবর আনন্দবাজার পত্রিকার। বুধবার সকালে বাবুল তার মহীশিলা কলোনির বাড়ি থেকে বেরিয়ে বাইক চালিয়ে চলে আসেন আসানসোল ডুরান্ড রেল কলোনির কাছে। সেখানে রেল লাইনের নীচে গাড়ি চলাচলের জন্য তৈরি হয়েছে এই সাবওয়ে। যা আসানসোল রেলপাড় ও আসানসোল শহরকে যুক্ত করেছে। সাধারণ মানুষের বহু দিনের দাবি ছিল এই সাবওয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন থেকেই এই সাবওয়ে নির্মাণের জন্য সরকারি প্রক্রিয়া শুরু হয় বলে দাবি করেছেন আসানসোলের তৎকালীন মেয়র তথা রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে তাপস বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এই সাবওয়ে তৈরি করার সমস্ত রকম ব্যবস্থা করেছিলেন। তারই তৎপরতায় সাবওয়ে নির্মাণে রেল মন্ত্রণালয় পদক্ষেপ করেছিল। অথচ বাবুল সুপ্রিয় আজ হাফপ্যান্ট পড়ে বালখিল্যপনা করে বেড়াচ্ছেন।' এ বিষয়ে বাবুল বলেন, 'তাপস বাবুকে আমি আসানসোলের তৃণমূলের অন্য বিধায়কদের তুলনায় একজন ভদ্রলোক বলেই জানি। তার মন্তব্যের জবাব দিতে চাই না। এটুকুই বলব, রাজ্য সরকারকে বাদ দিয়ে উনি ব্যক্তিগত উদ্যোগে আসানসোলের জন্য কী কী করেছেন তার সঙ্গে আমার কাজের তুলনা করলেই স্পষ্ট হবে, আসানসোলের মানুষের সঙ্গে বালখিল্যপনা কে করছেন।' | 3 |
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাকুন্দা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত করা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আজ বুধবার এ বিষয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের হাসেম মিয়ার পরিবারের সঙ্গে আব্দুর রহিমের পরিবারের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার রাতে এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে হাসেম মিয়ার নেতৃত্বে বাচ্চু মিয়া, টুলু মিয়া, মাসুদ, মাহাবুব, জালাল মিয়া, রাসেল, রিয়াজসহ ১০ / ১২ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রহিমের বাড়িতে হামলা চালিয়ে আব্দুর রহিম, তাঁর বোন সানজিদা আক্তার, মাইমুনা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে প্রতিপক্ষরা এ সুযোগে রাতের আঁধারে আব্দুর রহিমের বাড়িঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে দেয়। এ ঘটনায় আহত আব্দুর রহিমের মা রাবেয়া আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত আব্দুর রহিমের মা রাবেয়া আক্তার বলেন, জমি নিয়ে বিরোধের জেরেই হাসেম মিয়া ও তাঁর সহযোগীরা আমার ছেলে ও মেয়েকে কুপিয়ে আহত করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।অপরদিকে হাসেম মিয়া জানান, জমি নিয়ে তাদেরও সঙ্গে বিরোধ রয়েছে এ কথা সত্য। তবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তার লোকজন জড়িত নন বলে দাবি করেন।সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, 'কেবল ভবিষ্যৎ পেশার জন্যই নয় বরং চিন্তার জগতটাকে চমৎকারভাবে বিকশিত করার জন্য প্রোগ্রামিং ধারণা অপরিহার্য। এ ক্ষেত্রে নারীদের জন্য কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার পাশাপাশি তাদের কর্মজীবনের নিরাপত্তাও দিতে হবে। এই লক্ষ্যে মিশ্র পদ্ধতির শিক্ষা কার্যক্রম উদ্যোগের আওতায় প্রাথমিক স্তরে কোডিং যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।' আজ শনিবার ঢাকায় ডিজিটাল পদ্ধতিতে বিডিওএসএন আয়োজিত ডিজিটাল প্রযুক্তিখাতে মেয়েদের অন্তর্ভুক্তিকরণ-বিডি গার্লস প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 'মেয়েদের একসঙ্গে পারিবারিক কাজকর্মের চাপ সামলানোর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে হয়। পশ্চাৎপদ ধারণার কারণে অনেক মেয়েকে পেশার প্রতি নিরুৎসাহিত করা হয়। এ ধরনের নানা বাধার দেওয়াল ভেঙে নারীদের মূলধারায় সম্পৃক্ত করতে পারলে অনেক সুফল পাওয়া সম্ভব।' অধ্যাপক ড. জাফর ইকবালের সভাপতিত্বে ও সাংবাদিক মুনীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসনের প্রতিনিধি নাজমা আশরাফ এবং ওমেন ইন ডিজিটালের নির্বাহী আছিয়া নীলা প্রমুখ মতবিনিময় করেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 9 |
বিশ্বখ্যাত তাজমহলের আদলে নির্মিত হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জের 'আফতাবগঞ্জ জামে মসজিদ।' দেশের উত্তারাঞ্চলের বৃহৎ পর্যটন স্পট নবাবগঞ্জের স্বপ্নপুরী। আর এই স্বপ্নপুরীর পাশেই আফতাবগঞ্জ বাজারে ঐতিহাসিক তাজমহলের আদলে নির্মাণ করা হচ্ছে এ মসজিদটি। এক বিঘা জমির উপর দাড়িয়ে থাকা মসজিদটিকে দেখতে মনে হবে যেন তাজমহল। মসজিদের নির্মাণকাজ ২০১৩ সালের এপ্রিল মাসে শুরু হয়ে এখনও চলমান রয়েছে। আফতাবগঞ্জ জামে মসজিদ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে একাধিকবার তাজমহলসহ ভারতের বিভিন্ন মসজিদ পরিদর্শন করানো হয়েছে। ২০১৩ সালের এপ্রিল মাসে মসজিদের নির্মাণকাজ শুরু হয়ে দীর্ঘ ৭ বছর যাবত মসজিদটি গড়ে তুলছেন স্বপ্নপুরীর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন। নিজস্ব পরিকল্পনায় তাজমহলের অনুসরণে মসজিদটির নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন তিনি। চার তলাবিশিষ্ট মসজিদটির নিচতলায় থাকবে একটি সমৃদ্ধ লাইব্রেরি। যেখানে থাকবে ধর্মীয় বিভিন্ন গবেষণামূলক বই। পাশেই থাকবে সেমিনার কক্ষ। যেখানে ধর্মীয় বিতর্ক কিংবা আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে। থাকবে তাবলিগ, জামাত কিংবা জ্ঞান অন্বেষণে আসা লোকদের জন্য থাকার সুব্যবস্থাও। দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত তিনটি ফ্লোরে ২০ হাজার স্কয়ার ফিটের এ মসজিদে প্রায় ৫ হাজার লোকের নামাজের ব্যবস্থা থাকছে। তৃতীয় তলায় মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা থাকবে। ১৬টি পিলারের ওপর তৈরি এ মসজিদে রয়েছে ৩২টি ছোট মিনার। চার কোনায় রয়েছে চারটি সুউচ্চ গম্বুজ। গম্বুজগুলোর প্রতিটির উচ্চতা ৯৭ ফিট। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত ও ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশের গ্রানাইট, টাইলস, মার্বেল পাথরসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী মসজিদটি নির্মাণে ব্যবহার করা হচ্ছে। মসজিদের দেয়াল, ছাদসহ গোটা মসজিদ জুড়ে বিভিন্ন নকশা, আরবি ক্যালিগ্রাফি ও চাঁদ-তারাসহ বিভিন্ন নকসা স্থান পেয়েছে। সেখানে প্রতিদিন কাজ করছেন রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রিসহ প্রায় শতাধিক শ্রমিক। স্বপ্নপুরীর ব্যবস্থাপনা পরিচালক ও স্থানীয় সাংসদ শিবলী সাদিকের দাদা মৃত ডা. আফতাব হোসেনের নামে ওই আফতাবগঞ্জ বাজারটির নামকরণ করা হয়। তার হাত ধরে এখানে মসজিদ, স্কুল কলেজসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। পূর্বের মসজিদটি পুরোনো হয়ে যাওয়ায় ও মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় পারিবারিকভাবে নতুন করে এ মসজিদটি নির্মাণের পরিকল্পনা করা হয়। এ ব্যাপারে স্বপ্নপুরীর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন বলেন, মসজিদে মুসল্লী বেড়ে যাওয়াতে নামাজ আদায় করতে কষ্ট হয়। এজন্যই এলাকার মুসল্লীর নামাজ আদায়ের জন্য ভিন্নধর্মী একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। বর্তমানে যে মসজিদটি নির্মাণ করা হচ্ছে এতে আগামী ৫০ বছরেও মুসল্লীদের নামাজ আদায় করতে কোনো সমস্যা হবে না। তিনি আরও জানান, মসজিদ নির্মাণে কোন বাজেট নির্ধারণ করা নেই। মসজিদটি নির্মাণে যত টাকা লাগবে তা ব্যয় করা হবে। সৌন্দর্য আর আধুনিকতায় গড়ে তুলতে যা খরচ লাগবে তা ব্যয় করা হবে এখানে। করোনার কারণে এর নির্মাণ কাজে সময় লাগছে। তবে এটি নির্মাণে আরও ২ বছর সময় লাগতে পারে বলে জানান তিনি। বিডি প্রতিদিন / অন্তরা কবির | 5 |
যুক্তরাষ্ট্রেরফ্লোরিডায় স্পেসএক্সের লঞ্চিং স্টেশনে সবকিছুই আগের মতই প্রস্তুত। সেখান থেকে বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টা ১৪ মিনিটে আবারও উৎক্ষেপণের চেষ্টা করা হবে স্বপ্নের বঙ্গবন্ধু স্যাটেলাইট। শুক্রবার রাতে এক টুইট বার্তায় স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স জানিয়েছে, 'বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্যালকন ৯ উৎক্ষেপণের জন্য সব ব্যবস্থা ঠিকঠাক আছে। আজ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নির্ধারিত সময় শুরু হবে বিকেল ৪টা ১৪ মিনিটে (ফ্লোরিডার স্থানীয় সময়, বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিট) এবং ওই সময়ে স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য আবহাওয়া ৭০ শতাংশ উপযোগী রয়েছে।' সবার প্রত্যাশা, আগের দিনের পুনরাবৃত্তি ঘটবে না। এবার সফল হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটবাহী রকেট ফ্যালকন-৯-এর উৎক্ষেপণ। তবে শেষ পর্যন্ত যদি শুক্রবার রাতেও স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব না হলে সেক্ষেত্রে শনিবার অতিরিক্ত দিন (ব্যাকআপ ডে) হিসেবে নির্ধারিত আছে। তেমন কিছু হলে শনিবার ফ্লোরিডার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার রাত ২টা ১৫ মিনিট) পুনরায় স্যাটেলাইটটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে বলে স্পেসএক্সের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনায় নবগঠিত কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামশুক্রবার রাতে টেলিফোনে সমকালকে জানান, নতুন নির্ধারিত সময় অপরিবর্তিত রয়েছে। একটি সফল উৎক্ষেপণের জন্য শেষ মুহূর্তের প্রতীক্ষায় সবাই। তিনি জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে রওনা হওয়ার প্রথম দুই ঘণ্টার মধ্যে ফ্যালকন-৯ তিনশ' কিলোমিটার পথ অতিক্রম করবে। প্রথম ১০ থেকে ১২ ঘণ্টায় অতিক্রম করবে ৩৫ হাজার কিলোমিটার পথ। উৎক্ষেপণ যানটি তিন হাজার কিলোমিটার অতিক্রম করার পর থেকেই গাজীপুরে ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে সেটির অবস্থান দেখা যাবে। এ সময় থেকে এই ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে পর্যবেক্ষণ কাজ শুরু হবে। পরবর্তী সময়ে এটি পরিচালনাও করবে এই ভূ-উপগ্রহ কেন্দ্র। সাইফুল ইসলাম জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছতে সময় লাগবে আট থেকে দশ দিন। তবে এটি পুরোপুরি কক্ষপথে স্থাপিত হয়ে কার্যকরভাবে ব্যবহার উপযোগী হতে সময় লাগবে অন্তত দু'মাস। এদিকে বৃহস্পতিবার শেষ রাতের উৎক্ষেপণ কেন স্থগিত হলো তা জানতেও সবার মধ্যে ছিল বিপুল আগ্রহ। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হতাশ হওয়ার কিছু নেই। বঙ্গবন্ধু স্যাটেলাইট উড়বেই। প্রথম প্রচেষ্টায় উৎক্ষেপণ স্থগিত হওয়া সম্পর্কে ফেসবুক স্ট্যাটাসে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, 'উৎক্ষেপণের শেষ মুহূর্তগুলো কম্পিউটার দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। হিসেবে যদি একটু এদিক-সেদিক পাওয়া যায়, তাহলে কম্পিউটার উৎক্ষেপণ থেকে বিরত থাকে। আজ যেমন নির্ধারিত সময়ের ঠিক ৪২ সেকেন্ড আগে নিয়ন্ত্রণকারী কম্পিউটার উৎক্ষেপণের সিদ্ধান্ত থেকে সরে আসে। স্পেসএক্স সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে আগামীকাল (শুক্রবার রাতে) একই সময়ে আবারও আমাদের প্রথম কৃত্রিম উপগ্রহ বহনকারী রকেটটি উৎক্ষেপণের চেষ্টা চালাবে। যেহেতু এই ধরনের বিষয়ে কোনো ঝুঁকি নেওয়া যায় না, সেহেতু উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করা খুব সাধারণ বিষয়, চিন্তিত হওয়ার কিছু নেই।' এর আগে বৃহস্পতিবার রাত ৪টা ২৫ মিনিটে এক টুইট বার্তায় স্পেসএক্স উৎক্ষেপণ স্থগিত হওয়ার কারণ সম্পর্কে জানায়, গ্রাউন্ড স্টেশনের স্বয়ংক্রিয় ব্যবস্থা শেষ মুহূর্তে উৎক্ষেপণ 'অ্যাবোর্ট' সিগন্যাল বা স্থগিতের বার্তা দেয়। তবে স্যাটেলাইট এবং উৎক্ষেপণ যান ফ্যালকন-৯ সম্পূর্ণ সচল ও উৎক্ষেপণ উপযোগী রয়েছে। ১১ মে পূর্বনির্ধারিত সময়ে এটি উৎক্ষেপণ করা হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ দেশ থেকে রওনা দেওয়ার আগে সমকালকে জানিয়েছিলেন, স্যাটেলাইট উৎক্ষেপণে কোনো তারিখ বা সময়ই চূড়ান্ত বলে বিবেচনা করা যায় না। কারণ শেষ মুহূর্তের ক্ষণ গণনার সময় উৎক্ষেপণ স্থগিত হওয়ার অনেক নজির রয়েছে। আগের দিন বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ না হলেও শুক্রবার দেশবাসীর উচ্ছ্বাসে খুব একটা ভাটা দেখা যায়নি। বরং তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন নতুন নির্ধারিত সময়ে বাংলাদেশের স্যাটেলাইট যুগে প্রবেশের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। একইভাবে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন উচ্ছ্বসিত। তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সফল উৎক্ষেপণ দেখার জন্য। ফ্লোরিডা থেকে এনআরবি নিউজ জানায়, শেষ মুহূর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ আরও এক দফা পিছিয়ে গেলেও প্রবাসীদের মধ্যে উৎসব আমেজে তেমন ভাটা পড়েনি। তবে ফ্লোরিডার বাইরে থেকে যারা এসেছেন তাদের ফ্লাইট তারিখ পরিবর্তনসহ হোটেলে বুকিং বাড়াতে হয়েছে। ফ্লোরিডায় উৎক্ষেপণস্থলে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার সঙ্গে আছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদারসহ বাংলাদেশ থেকে যাওয়া ৪২ সদস্যের প্রতিনিধি দল। এর আগে ফ্লোরিডায় উপস্থিত তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সেখানে সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে লেখা থাকছে 'জয়বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান। এর আগে যখন তিনি ফ্রান্সে থ্যালেস অ্যালেনিয়া স্পেসের কারখানা পরিদর্শনে গিয়েছিলেন তখনই স্যাটেলাইটের গায়ে এ স্লোগানটি লিখে এসেছিলেন। সেই স্লোগান বুকে নিয়েই মহাকাশে ঠাঁই করে নিচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ 'কমিউনিকেশন এবং ব্রডকাস্টিং' ক্যাটাগরির স্যাটেলাইট। অর্থাৎ, এটি যোগাযোগ এবং সম্প্রচার কাজেই মূলত ব্যবহার করা হবে। এ স্যাটেলাইটে থাকছে ৪০টি ট্রান্সপন্ডার সক্ষমতা। এর মধ্যে ২৬টি হচ্ছে কেইউ ব্যান্ডের এবং ১৪টি সি ব্যান্ডের। প্রতিটি ট্রান্সপন্ডার প্রায় ৩৬ মেগাহার্টজ বেতার তরঙ্গের সমপরিমাণ। অর্থাৎ, ৪০টি ট্রান্সপন্ডার থেকে পাওয়া যাবে প্রায় ১ হাজার ৪৪০ মেগাহার্টজ পরিমাণ বেতার তরঙ্গ। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশ অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করবে। আর ২০টি ট্রান্সপন্ডার বিদেশি রাষ্ট্রের কাছে ভাড়া দেওয়ার জন্য রাখা হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে পৃথক একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি। | 11 |
করোনাভাইরাসের ডেল্টা রূপ (ভ্যারিয়্যান্ট) ইতোমধ্যেই গোটা বিশ্বজুড়ে সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে ব্রিটেনে আরও একটি রূপের সন্ধান মিলল। বিজ্ঞানের পরিভাষায় যার নাম বি১.৬২১। ব্রিটেনে এখন পর্যন্ত এই রূপের কারণে ১৬ জন আক্রান্ত হয়েছেন। তবে দেশটির স্বাস্থ্য দফতর জানিয়েছে, গোটা বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। সম্প্রতি কোভিডবিধি শিথিল হওয়ায় এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ব্রিটেন ছাড়াও আমেরিকা, পর্তুগাল, জাপান, সুইজারল্যান্ডে এই রূপের সন্ধান পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বি১.৬২১ রূপটির খোঁজ প্রথম কলম্বিয়ায় পাওয়া গিয়েছিল গত জানুয়ারি মাসে। তার পর থেকে এখন পর্যন্ত তা বিশ্বের ২৬টি ছড়িয়ে পড়েছে বলে খবর মিলেছে। সূত্র: আনন্দবাজার ও ইন্ডিপেন্ডেন্ট। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 4 |
বিয়ের প্রলোভনে 'ধর্ষণ ' করা হয়েছে এমন অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। শনিবার রাতে নগরীর মতিহার থানায় এ মামলা রেকর্ড করা হয়। অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাবি ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, শুনেছি মেয়েটা মামলা করেছে। যতদূর জানি তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্কটা ব্রেকআপ হওয়ায় এমনটা অভিযোগ তুলেছে। বিডি প্রতিদিন/আরাফাত | 1 |
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করার বিষয়ে ভোটের জন্য প্রস্তুত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় সদস্যরা। অন্তত পাঁচ জন রিপাবলিকান সদস্য অভিশংসন উদ্যোগের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। বুধবার (১৩ ডিসেম্বর) প্রতিনিধি পরিষদে অভিশংসনের একটি অনুচ্ছেদের ওপর এই ভোটাভুটি হবে। এর আগে গত সপ্তাহে ট্রাম্পের ওই ভাষণের পর তার কট্টর সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালালে দাঙ্গায় পাঁচ জনের মৃত্যু হয়। প্রতিনিধি পরিষদ অভিশংসনের পক্ষ ভোট দিলে এখনও পর্যন্ত রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা উচ্চকক্ষ সেনেটে প্রেসিডেন্টকে অভিশংসিত করার বিষয়ে শুনানি শুরু হবে। তবে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর মতো পর্যাপ্ত সময় ও রাজনৈতিক আকাঙ্খা এখনও আছে কিনা তা পরিষ্কার নয় বলে বলে জানিয়েছে রয়টার্স। অভিশংসন ভোটের দিকে অগ্রসর হওয়ার আগে সোমবার প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ভাইস প্রেসিডেন্ট পেন্সকে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর প্রস্তাব তুলেছিল, কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় পেন্স তা প্রত্যাখ্যান করেন। প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসিকে পাঠানো এক চিঠিতে পেন্স বলেছিলেন, এ ধরনের পদক্ষেপ আমাদের জাতির স্বার্থ সবচেয়ে ভালোভাবে রক্ষা করবে বা এটি আমাদের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে আমি মনে করি না। | 3 |
নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আসুন রাষ্ট্রটাকে মেরামত করি। নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি যাবে, একশ বার যাবে। এর বাইরে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। সেই নির্বাচন হতে দেওয়া হবে না। রোববার আশুলিয়ার জিরাবোতে আশুলিয়া ও সাভার থানা এবং সাভার পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি ঢাকা জেলার সভাপতি ডা. দেওয়ার মো. সালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। এতে আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন, নিপুণ রায় চৌধুরী। সম্মেলনে কণ্ঠ ভোটে আশুলিয়া থানার সভাপতি আজগর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর গফুর নির্বাচিত হন। একইভাবে সাভার থানার সভাপতি মো. সাইফুদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং সাভার পৌরসভার সভাপতি শাহ মইনুল হোসেন বিল্টু ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির নির্বাচিত হন। নির্বাচিতদের নাম ঘোষণা করেন ঢাকা জেলার সাধারণ সম্পাদক আবু আশফাক। সরকারের দুর্নীতি দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকারের দুর্নীতি ও দুঃশাসনের কথা এতদিন আমরা বলতাম, এখন দেশ ও বিদেশে সবাই বলে। এই সরকারের লুটপাট, মুদ্রাপাচার, নারীপাচার, মরা মানুষের নামে মামলা, বিদেশে যারা থাকে, তাদের নামে মামলা, আরও কত কী। মরা মানুষ অথবা বিদেশে থাকা মানুষদের নামে যারা মামলা দেয়, তারা কী পড়াশোনা জানেন না? এসব ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিলে ভবিষ্যতে কোনো কাজে লাগে না তারা তা বোঝেন না? যিনি মামলাটা করেন, তাকে কী পরে পাওয়া যাবে না? আমাদের লাখ লাখ নেতাকর্মী তাদের সবাই চেনেন। যারা এই মিথ্যা মামলা দেন, সরকার গেলেও তো তারা চাকরি করবেন? আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আর জনগণের ওপর জুলুম করবেন না। রাজনৈতিক দলের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না। জনগণের টাকায় কেনা গুলি জনগণের বুকে মারবেন না। আপনারা আপনাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হোন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত হানাদার বাহিনীকে যুদ্ধ করে পরাজিত করেছি। মেজর জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পুলিশ, সিভিল প্রশাসন, ছাত্র, যুবক সবাই মিলে দেশটাকে স্বাধীন করেছি। আসুন আবার সবাই মিলে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা করি এবং দেশটাকে সত্যিকারভাবে স্বাধীন করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা ভিত্তিহীন মামলায় বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আসুন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করি, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করি। তাহলেই গণতন্ত্রের মাতা দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হবেন এবং বাংলাদেশের জনগণ মুক্ত হবে। | 9 |
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর অধ্যাদেশ জারি করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদ অধ্যাদেশে স্বাক্ষর করেছেন জানিয়ে তার প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, এটি এখন গেজেট আকারে প্রকাশ করা হবে। উল্লেখ্য, আরপিও সংশোধনীটি জাতীয় সংসদে বিল আকারে পাস হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের প্রত্যাশা থাকলেও ভেটিংয়ে কিছুটা দেরি হওয়া এবং সংসদের সর্বশেষ অধিবেশনে কার্যদিবস কম থাকায় এটি অধ্যাদেশ আকারেই জারি হলো। সংশোধিত আরপিও অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এছাড়াও অনলাইনে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত ঋণ পুনঃতফসিল করার সুযোগ, ১২ ডিজিটের টিআইএন সনদ দাখিলের বিধানসহ আরও কিছু ছোটখাট সংশোধনী হয়েছে। এর আগে গত সোমবার মন্ত্রিসভা আরপিও সংশোধনী আইনের অনুমোদন দেয়। তার আগে গত ৩০ আগস্ট নির্বাচন কমিশন আরপিও সংশোধনী প্রস্তাব অনুমোদন করে ৩ সেপ্টেম্বর তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। | 6 |
পাঠক, লেখক ও দর্শনার্থীর পদচারণে জমে উঠছে বইমেলা। গুনগুন-রণনের আয়োজনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে ছয় দিনব্যাপী মেলার চতুর্থ দিনে গতকাল বুধবার দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।বুধবার বিকেল থেকে বইমেলা ঘুরে দেখা যায়, অনেকেই দল বেঁধে বইমেলায় আসছেন। কেউ প্রিয় মানুষকে নিয়ে, কেউ আবার বন্ধুবান্ধবকে নিয়ে, কেউবা পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরতে এসেছেন। শিশু, কিশোর-কিশোরীরাও এসেছে। মেলায় আগতরা ঘুরে ঘুরে দেখছেন মেলায় আসা নতুন বইগুলো। পছন্দমতো বইও কিনছেন।বইমেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী খায়রুন্নাহার মণি। সঙ্গে রয়েছে ছেলে ও মেয়ে। কথা হলে খায়রুন্নাহার মণি বলেন, 'অনেক দিন পর বইমেলায় এসে খুব ভালো লাগছে। তবে শিশুদের জন্য একটা শিশু কর্নার থাকলে ভালো হতো।'সোহানুর রহমান শাকিল নামে একজন বলেন, 'আমি বইমেলায় সুযোগ পেলেই চলে আসি। স্টলে স্টলে ঘুরি আর বই কিনি। মেলার শেষ দিকে মানুষের ব্যাপক উপস্থিতি হচ্ছে। বাকি দিনগুলোতে বইপ্রেমী পাঠক, দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে মনে হচ্ছে।'লেখক রেজাউল করিম মুকুল বলেন, 'দীর্ঘ বিরতির পর আমরা সবাই বইমেলায় আগের মতো আসতে পারছি এটা অনেক বড় বিষয়। আমি প্রতিদিনই আসছি কবি-পাঠকদের মিলনমেলায়। পাঠকেরা বই নিচ্ছেন, তাঁদের সঙ্গে দেখা হচ্ছে।'বইমেলা দেখতে আসা কৈশিক রায় ও মাহফুজুর রহমান জানান, এবারের বই মেলায় বেরোবির চারজন লেখকের বই পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনেক নতুন নতুন বই পাওয়া যাচ্ছে। প্রতি বছর মেলা আয়োজনের দাবি জানান তাঁরা।বেরোবির তরুণ কবি মনিরুল ইসলাম মুকুল বলেন, 'বই মেলায় আমার লেখা 'শয়তানগ্রহ' বইটি পাওয়া যাচ্ছে। বইটি মেলায় ব্যাপক সাড়া ফেলছে। অনেকেই বইটি কিনছেন। ভালো লাগছে। আমি চাই সবাই বই মেলায় আসুন, বই কিনুন।'ব্রুডা স্টলের বিক্রয় প্রতিনিধি জসীম উদ্দীন রিয়াজ বলেন, 'মেলা শুরু হওয়ার পর প্রথম দিকে তেমন একটা না জমলেও, শেষ দুই দিন বইপ্রেমী ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বেচাবিক্রিও।'আইডিয়া প্রকাশনের প্রকাশক সাকিল মাসুদ বলেন, 'চমৎকার আয়োজনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবারের গুনগুন-রণন বইমেলা। বই বিক্রি ভালো হচ্ছে। অন্যবারের তুলনায় এবার লোকসমাগমও বেশি। পাঠকদের চাহিদা মেটাতে আমাদের স্টলে যথেষ্ট বই মজুত রাখা আছে। প্রতিদিন বিকেল থেকে মানুষের উপস্থিতি বেড়ে যায়।'আয়োজক কমিটির উমর ফারুক জানান, অন্যবারের তুলনায় পাঠক-লেখকদের সমাগম বেশি লক্ষ করা যাচ্ছে এবার। এবার মেলা প্রাঙ্গণে ২৭টি স্টল বসেছে। বাকি দিনগুলোতে মানুষের সমাগম আরও বাড়বে।' | 6 |
কুষ্টিয়ায় সামাজিক জবাবদিহি মূলস্রোত ধারাকরণ (এসএএম) বিষয়ক কমিউনিটি লিডারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কন্যাদের অধিকার ও নিরাপত্তা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গত সোমবার শুরু হওয়া এ প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শেষ হয়।মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এর আগে গত সোমবার চিলিস ফুড পার্কে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন, বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা।উদ্বোধন শেষে প্রশিক্ষণার্থীদের পরিচয় প্রদানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের শুরু হয়। প্রশিক্ষণ প্রদান করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। | 6 |
শিষ্যকে হত্যায় দোষী সাব্যস্ত হলেন ভারতের হরিয়ানা প্রদেশের ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম। এ মামলায় শুক্রবার তাকেসহ আরও ৫ জনকে দোষী সাব্যস্ত করেছেন হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। আদালত এ মামলায় আগামী মঙ্গলবার (১২ অক্টোবর)সাজা ঘোষণার দিন ধার্য করেছেন। ধর্ষণের দায়ে ইতোমধ্যেই ২০ বছরের জেলের সাজা ভোগ করছেন রাম রহিম। ২০১৭ সালের আগস্ট মাসে আশ্রমের মধ্যে দুই শিষ্যাকে ধর্ষণ এবং এক সাংবাদিকের খুনের দায়ে রাম রহিমকে ২০ বছর জেলের সাজা দেন আদালত। বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে আছেন রাম রহিম। সূত্র : আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 3 |
আশুলিয়ার বোট ক্লাবে 'ধর্ষণচেষ্টা'র অভিযোগে চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানিয়েছে সিআইডি। শনিবার দুপুরে সিআইডি কার্যালয়ে অনির্ধারিত ব্রিফিংয়ে সিআইডির ডিআইজি শেখ ওমর ফারুক সাংবাদিকদের এই কথা বলেন। গত বুধবার র্যাবের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমণিকে গত শুক্রবার সন্ধ্যায় সিআইডিতে হস্তান্তর করেছে বনানী থানা পুলিশ। গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে বনানী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছের্যাব। পরীমণির নানা অপরাধের সূত্র অনুসন্ধানের প্রাথমিক পর্যায়েই গণমাধ্যমে প্রকাশিত হল, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে পরীমণির 'অন্তরঙ্গতা'র কথা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম খবরও প্রকাশ করেছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডির ডিআইজি শেখ ওমর ফারুক বলেন,' মামলার তদন্ত কর্মকর্তা হলেও আমরা অবশ্যই তার বিষয়েও তদন্ত করব। কেউ তো আইনের ঊর্ধ্বে না। সে যেই হোক না কেন, আমরা নিরপেক্ষ তদন্ত করে সত্যি ঘটনা উদঘাটন করব।' তিনি আরও বলেন, 'আমরা থরোলি তদন্ত করব। যেকোনো বিষয় আমাদের নজরে আসবে। যে বিষয়গুলো মিডিয়াতে আসবে সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করে সত্যিকারের ঘটনাটি খুঁজে বের করব।' পরীমণিকে জিজ্ঞাসাবাদে ইতোমধ্যে মাদক চক্রের নানা হোতাদের নাম জানতে পেরেছে র্যাব ও পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাজধানীর অভিজাত এলাকায় মাদকের আসর বসিয়ে ধনাঢ্যদের টার্গেট করতেন সেই হোতারা। তাদের মধ্যে একজন নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে দায়ের করা হয়েছে পর্ণোগ্রাফির মামলাও। মাদক মামলায় আরও গ্রেপ্তার হওয়া মডেল পিয়াসা ও মৌয়ের কাছ থেকে মাদকের হোতাদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইনশৃ্ঙ্খলা বাহিনী । সেই হোতাদের নজরদারিতে রেখেছে তারা। ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, 'আরও যদি কোনো প্রভাবশালী জড়িত জড়িত থাকে,তিনি যত বড় শক্তিশালী হোন না কেন, আমরা তাদের আইনের আওতায় আনব। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তা তদন্ত করে খুঁজে আনব।' পরীমণিকে কোটি টাকার দামে গাড়ি কিনে দেওয়া এক ব্যাংক এমডির বিষয়েও তদন্ত করা হবেও বলে জানান সিআইডি কর্মকর্তা। 'প্রয়োজনে' তাকে ডাকা হবে বলে জানান তিনি। চলতি বছর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে পরীমণি ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ আনেন, ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন মাহমুদ তাকে 'ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন'। এ ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেন। পরে রাজধানীর বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে পরীমণি তার উপর 'নির্যাতনের' ঘটনা দেশবাসীকে জানান। পরে সাভার মডেল থানায় নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে তিনি 'ধর্ষণ ও হত্যাচেষ্টার' অভিযোগে মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় নাসির উদ্দিনসহ বাকি আসামিদের।পরে নাসির উদ্দিনরা জামিনে বের হয়ে আসেন। গত বুধবার পরীমণি গ্রেপ্তার হওয়ার পর নাসির উদ্দিন জানান, তিনি বিমানবন্দর থানায় পরীমণির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন। পরীর দায়ের করা সেই মামলার তদন্ত করছিলেনঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েন শিথিল। | 6 |
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে গতকাল মঙ্গলবার।এদিন ফুলেল শ্রদ্ধা, মিলাদ মাহফিল দোয়া ও শিরনি বিতরণের মধ্যে দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসিন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মরহুমের সহধর্মিণী মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়রা মহসীন ও তাঁর পরিবার। | 6 |
জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব কফি আনানের লাশের জন্য করা শেষ অনুষ্ঠান বৃহস্পতিবার তার জন্মভূমি ঘানায় অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের সাবেক ও বর্তমান নেতারা অংশ নিচ্ছেন। সম্মানিত এ কূটনীতিকের প্রতি শ্রদ্ধা জানাতে ঘোষিত তিনদিনের জাতীয় শোক পালন শেষ হওয়ার মধ্যদিয়ে আক্রা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তার এ অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হচ্ছে। আনান ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতিসঙ্ঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি কিছুদিন অসুস্থ থাকার পর সুইজারল্যান্ডে তার বাসভবনে গত ১৮ আগস্ট মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। জাতিসঙ্ঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস রাষ্ট্রীয় এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ঘানার তথ্যমন্ত্রী জানান, প্রতিবেশী দেশ আইভরিকোস্টের প্রেসিডেন্ট এবং লাইবেরিয়া, নামিবিয়া, ইথিওপিয়া, নাইজার ও জিম্বাবুয়ের নেতারা বৃহস্পতিবারের এ অনুষ্ঠানে তাদের অংশ নেয়ার কথা নিশ্চিত করেছেন। ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদো এ অনুষ্ঠানকে তাদের দেশের জন্য একটি বড়ো ধরণের ঘটনা হিসেবে অভিহিত করেন। তিনি আনানকে এই প্রজন্মের অনেক বিখ্যাত লোকের অন্যতম হিসেবে বর্ণনা করেন। কফি আনানের কফিন জেনেভা থেকে দেশে আনার পর ঘানার সাধারন জনগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে গভীর শ্রদ্ধা জানান। কফিনটি লাল, সবুজ ও সোনালী রঙের পতাকা দিয়ে মোড়ানো রয়েছে। আনুষ্ঠানিক পোশাকে সামরিক বাহিনীর সদস্যরা কফিনটি ঘিরে রাখে। | 3 |
নানারকম সুবিধা আর ছাড় দিয়েও ব্যাংক খাতে খেলাপি ঋণের লাগাম টানা যাচ্ছে না। ডিসেম্বর মাসে খেলাপি ঋণ কিছুটা কম হলেও ৩ মাসের ব্যবধানে আবার বেড়েছে। মঙ্গলবার (১৫ জুন) এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতি তিন মাস পর পর এই তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদন অনুযায়ী, গত মার্চ শেষে দেশের ৫৯টি ব্যাংকের মোট বিতরণকৃত ঋণ ১১ লাখ ৭৭ হাজার ৬৫৮ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে শ্রেণিকৃত খেলাপি ঋণ রয়েছে ৯৫ হাজার ৮৫ কোটি ৩৫ লাখ টাকা। যা বিতরণকৃত ঋণের ৮ দশমিক ৭ শতাংশ। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১১ লাখ ৫৮ হাজার ৭৭৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা। ওই অঙ্ক ছিল মোট বিতরণ করা ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ। এর আগে ২০২০ সালের মার্চ মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯২ হাজার ৯৬২ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ১২২ কোটি ৪৪ লাখ টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, করোনা ভাইরাস মহামারির কারণে ঋণগ্রহীতা ঋণের কিস্তি শোধ না করলেও তাকে খেলাপির তালিকায় দেখানো যাবে না, ২০২০ সাল জুড়ে এমন সুবিধা পেয়েছেন গ্রাহক। এছাড়া খেলাপি ঋণ পুনঃতফসিল, পুনঃগঠনে বিভিন্ন নীতিমালার শর্তে শিথিলতা আনা হয়। এতে করে গত বছরে ঋণের কিস্তি না দিয়েও নতুন করে কোনো ঋণ খেলাপি হয়নি। যার কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ কিছুটা কমে আসে। কিন্তু চলতি বছর এ সুবিধা রাখা হয়নি। যার ফলে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে খেলাপি ঋণ রয়েছে মোট খেলাপির প্রায় অর্ধেক বা ৪৩ হাজার ৪৫০ কোটি টাকা। আর বেসরকারি ব্যাংকে রয়েছে ৪৫ হাজার ৯০ কোটি টাকা। এছাড়া বিশেষায়িত ব্যাংকে খেলাপি ৪ হাজার ৮৬ কোটি টাকা ও বিদেশি ব্যাংকের খেলাপি রয়েছে ২৪৫৮ কোটি টাকা। এ বিষেয়ে ব্যাংক খাত বিশেষজ্ঞ মো. নুরুল আমিন বলেন, যখনই যে খাতে বিশেষ সুবিধা দেয়া হয়, তারা সেগুলোর শেষ দেখা পর্যন্ত এর সঠিক প্রয়োগ করেন বলে মনে হয় না। আমার কাছে মনে হয়, ঋণ খেলাপিরা অপেক্ষা করছে- আর কতো ছাড় পাওয়া যায়। আর করোনাকালীন সময়ে এ মানসিকতা আরো বেশি কাজ করছে বলে আমার মনে হয়। এত সুবিধার পরেও কিভাবে খেলাপি ঋণ বাড়ল এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সিরাজুল ইসলাম বলেন, খেলাপি সবসময় ঋণের কিস্তির উপরে নির্ভর করেনা। বিভিন্ন কারণে বিশেষ করে পেমেন্টের উপর নির্ভর করতে পারে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমান ৪৩ হাজার ৪৫০ কোটি টাকা। যা মোট ঋণের ২০ দশমিক ৯১ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মোট বিতরণ করা ঋণের পরিমান ২ লাখ ৭ হাজার ৭৭১ কোটি টাকা। | 0 |
তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে 'পুনর্মিলনের' অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের বিপ্লবের ১১০তম বার্ষিকীর স্মরণে শনিবার বেইজিংয়ের গ্রেট হলে এ বক্তব্য দেন তিনি। শি বলেন, চীনের পুনর্মিলনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল 'তাইওয়ানের স্বাধীনতা' বাহিনী। তিনি আরও বলেন, 'যারা তাদের ঐতিহ্য ভুলে যায়, মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং দেশকে বিভক্ত করার চেষ্টা করে তাদের কোনো লাভ হবে না।' খবর সিএনএনের। শি বলেন, তিনি এক দেশ দুই সিস্টেম নীতির অধীনে শান্তিপূর্ণ পুনর্মিলন দেখতে চান, যেমনটি হংকংয়ের ক্ষেত্রে হয়েছিল। সাধারণত তাইওয়ান এই সিস্টেমের বিরোধী। তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই এ ভাষণ দিলেন চীনের প্রেসিডেন্ট। তিনি যোগ করেন, তাইওয়ানের সমস্যা চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এক্ষেত্রে 'বাইরে থেকে কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না'। তিনি বলেন, 'জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের জনগণের দৃঢ় সংকল্পকে অবমূল্যায়ন করা উচিত নয়। চীনের সম্পূর্ণ পুনর্মিলনের বিষয়টি অবশ্যই অর্জন করতে হবে এবং তা অবশ্যই অর্জিত হবে।' | 3 |
আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে শত শত বেসামরিক লোকের চলাচল রোধ করতে দায়িত্বরত মার্কিন সৈন্যরা ফাঁকা গুলি ছুঁড়েছে। সোমবার প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দরে কর্মরত কর্মকর্তারা এই তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের কাছে মার্কিন এক কর্মকর্তা বলেন, 'জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। বিশৃঙ্খলা দূর করতেই তাই এই গুলি করা হয়েছে।' অপরদিকে বার্তা সংস্থা এএফপির কাছে এক প্রত্যক্ষদর্শী বলেন, 'আমি প্রচণ্ড ভীতি অনুভব করেছি। তারা প্রচুর ফাঁকা গুলি করেছে।' দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়। এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। ৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে তারা। যারানজ নিয়ন্ত্রণে নেয়ার ১০ দিনের মাথায় কাবুল দখল করে তালেবান যোদ্ধারা। এদিকে তালেবানের কাবুল দখলের ফলে বিভিন্ন দেশ তাদের কূটনীতিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিচ্ছে। একইসাথে বিপুল বেসামরিক আফগানও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে যুক্তরাষ্ট্রসহ ভিন্ন দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। আফগানিস্তান ছাড়ার জন্য কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন তারা। সূত্র : আলজাজিরা | 3 |
চলতি মাসের মধ্যেই মুক্তিযোদ্ধাদের নামের তালিকা যাচাই করে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের পালোয়ান বাড়ি জামে মসজিদের ৩য় তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনকালে একথা জানান তিনি। এসময় মন্ত্রী আরও বলেন, আগামী সংসদে নতুন আইন পাশের মাধ্যমে রাজাকারদের নামের তালিকা করা হবে। গ্রামগঞ্জে স্বাধীনতা যুদ্ধবিরোধী ও পাক-বাহিনীকে সহতায়তা ও জানমাল লুটপাটের সঙ্গে জড়িত রাজাকারদের নামের তালিকা করার মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের উৎখাত করা হবে। মুক্তিযোদ্ধা হাজী মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী প্রমুখ। | 6 |
পারমাণবিক বোমা তৈরির অন্যতম উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে ইরানের সরে আসা উচিত বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই সঙ্গে এ কাজে যতটুকু এগিয়েছে ইরান, তা-ও গুটিয়ে ফেলা উচিত বলে মনে করে সংস্থাটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন গতকাল সোমবার এক বিবৃতিতে এ বক্তব্য দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার সিদ্ধান্ত থেকে ইরান সরে এলে ২০১৫ সালের পরমাণু চুক্তিকে বাঁচানোর একটি চেষ্টা করা যেতে পারে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক কূটনীতি কাজে লাগানো যেতে পারে। বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি সরকার বলেছে, 'ইরান ফরদো নিউক্লিয়ার প্ল্যান্টে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পদক্ষেপ নিয়েছে এবং এটি ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার কথা বলেছে। এটি খুবই গুরুতর বিষয় এবং এতে উদ্বেগ বাড়ছে।' ইউরোপীয় ইউনিয়ন বলছে, 'এই গুরুতর পরিস্থিতিতে ইরানের নেওয়া পদক্ষেপ কূটনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। আমাদের আহ্বান, ইরান যেন এ ক্ষেত্রে আর অগ্রসর না হয় এবং অবিলম্বে আগের অবস্থায় ফিরে যায়।' উল্লেখ্য, গত সপ্তাহে তেহরান ফরদো প্ল্যান্টে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজে গতি আনার ঘোষণা দেয়। বিশ্লেষকেরা বলছেন, এর ফলে বিশ্বের পরাশক্তিগুলো যেভাবে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে চেয়েছিল, তা ভন্ডুল হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন। এর ফলেই ইরানের সঙ্গে হওয়া পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা দেখা দেয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের দিকে। তাঁদের আশা, প্রেসিডেন্ট হওয়ার পর জো বাইডেন ট্রাম্প প্রশাসনের নীতিতে পরিবর্তন আনতে পারেন। | 3 |
জামায়াত-বিএনপির সমর্থন, অর্থ ও নেতাকর্মীদের নিয়ে যে দলের আবির্ভাব, সেটি দ্বারা মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র, ন্যায়বিচার ইত্যাদি কতটা অর্জিত হবে, তা ২০০১-০৬ শাসনকালে অনেকটাই দেখা গেছে।২৬ অক্টোবর, মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনের প্রিতম টাওয়ারে 'গণ অধিকার পরিষদ' নামে একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। কদিন আগ থেকেই শোনা যাচ্ছিল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। অবশেষে সেটির আত্মপ্রকাশ ঘটেছে। তবে সংগঠনের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন রেজা কিবরিয়া। রেজা কিবরিয়ার অতীত রাজনৈতিক ভূমিকা তেমন নেই। তিনি সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে।রেজা কিবরিয়া দীর্ঘকাল বিদেশে ছিলেন। দেশেও তাঁর আসা-যাওয়া ছিল। ২০০৫ সালের ২৭ জানুয়ারি শাহ এ এম এস কিবরিয়া তাঁর নির্বাচনী এলাকা হবিগঞ্জের বৈদ্যেরবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভা শেষে জঙ্গিদের গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন। তৎকালীন জোট সরকার তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনার ব্যাপারে হেলিকপ্টার দিয়ে সহযোগিতা না করায় অ্যাম্বুলেন্সযোগে হবিগঞ্জ থেকে শাহ কিবরিয়াকে ঢাকায় আনার পথে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর ঘটনায় দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রেজা কিবরিয়া সেই সময় পিতা হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সভায় অংশ নেওয়ার মাধ্যমে পরিচিত হন। তিনি তখন সব মহলের ব্যাপক সহানুভূতি লাভ করেছিলেন।সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ছিলেন একজন মেধাবী ছাত্র, সফল কূটনীতিবিদ ও এসকাপের () প্রধান নির্বাহী। ২০০৬ সালের নির্বাচনে শাহ এ এম এস কিবরিয়ার আসনে তাঁকে মনোনয়ন দেওয়া হলেও সে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ১/১১-এর সরকারের সময় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। সম্ভবত সে কারণে রেজা কিবরিয়ার সঙ্গে আওয়ামী লীগের বনিবনা আর সেভাবে হয়নি।তারপর তাঁকে দেশে খুব একটা দেখা যায়নি। ২০১৮ সালে আকস্মিকভাবে তিনি গণফোরামে যোগ দেন। ড. কামাল হোসেনের বদান্যতায় তিনি দলের সাধারণ সম্পাদক নিযুক্ত হন। এ নিয়ে গণফোরামে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ড. রেজা কিবরিয়া পিতার পরিচয়ে সহানুভূতি পেলেও পরবর্তী সময়ে নানা কারণে তিনি বিতর্কিত হয়েছেন। এমনকি গণফোরামেও বেশি দিন টিকতে পারেননি। অবশেষে গণ অধিকার পরিষদের আহ্বায়ক হলেন। তবে রাজনীতিতে অনভিজ্ঞ, পদ-পদবি পেতে আগ্রহী রেজা কিবরিয়ার এই অবস্থান কত দিন থাকবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। নতুন দল গঠনে যেসব নেপথ্য শক্তি রয়েছে, তারা তাঁকে কত দিন রাখবে, সেটি নিশ্চিত নয়।২০১৯ সালে নিরাপদ সড়ক আন্দোলন ও কোটাবিরোধী আন্দোলনে যুক্ত কেউ কেউ ছাত্র অধিকার আন্দোলনের নেতা নামে পরিচিতি পান। নুরুল হক নুর সেই আন্দোলনে তরুণদের কাছে 'হিরো' হয়ে ওঠেন। তবে তাঁর বক্তব্য ও আচার-আচরণ নিয়ে তরুণদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও ছিল। ওই আন্দোলনের ভাবমূর্তি নিয়েই নুরুল হক নুর ডাকসুর নির্বাচনে ভিপি পদে দাঁড়ান। ওই পদে ছাত্রশিবির ও ছাত্রদল তাঁকে গোপনে সমর্থন করে। নিরাপদ সড়ক ও কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপান্তরিত করার গোপন চেষ্টা ছাত্রশিবির ও ছাত্রদল করেছিল। নুরুল হক তার পুরস্কার হিসেবেই ডাকসুর ভিপি হওয়ার সুযোগ পান।নুরুল হক একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন বলে শোনা যায়। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তাঁর উত্থান ভিন্নভাবে হতে থাকে। তিনি তখন বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্যসহ আওয়ামী লীগবিরোধী বিভিন্ন দলের আনুকূল্য লাভ করতে থাকেন।আমাদের দেশে একটি ধারণা প্রায়ই গণমাধ্যমে প্রচারিত হয়ে থাকে যে, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত না হওয়ার কারণে নতুন নেতা তৈরি হতে পারছে না। জাতীয় রাজনীতিতেও সে কারণে যোগ্য নেতার আবির্ভাব ঘটছে না। এটি একটি সহজ-সরল মত। বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের দেশের অভিজ্ঞতা থেকে বলা যায় যে জাতীয় রাজনীতির নেতা তৈরি হওয়ার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনই একমাত্র উপায় নয়। এভাবে আকস্মিকভাবে নেতা তৈরি হওয়ার নজিরও খুব বেশি নেই। সাম্প্রতিক সময়ে ছাত্রসংগঠনের নেতার পরিচয়ে যাঁরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন, তাঁদের বেশির ভাগের সঙ্গেই লেখাপড়ার সংযোগ নেই। ব্যতিক্রম খুবই কম। ফলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা হলেই যে কেউ দেশ ও জাতির ভবিষ্যৎ নেতা হবেন, এমন নিশ্চয়তা দেওয়া খুবই কঠিন। তা ছাড়া, আন্দোলন-সংগ্রাম, দলের রাজনীতির নানা অভিজ্ঞতা সঞ্চয় ছাড়া কেউ হঠাৎ করে ছাত্র সংসদের নেতা নির্বাচিত হলেই তিনি পরবর্তীকালে স্বাভাবিক প্রক্রিয়ায় বিকশিত হওয়ার ধৈর্য ধারণ করবেন-এমন অভিজ্ঞতাও খুব বেশি দেখা যায় না। ছাত্র সংসদে নেতা নির্বাচিত হয়ে পরে রাজনীতি থেকে হারিয়ে যাওয়ার অনেক উদাহরণ দেওয়া যাবে।নুরুল হক ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক আদর্শচর্চা, লেখাপড়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেকে প্রস্তুত করার জন্য যে নিষ্ঠা, ত্যাগ ও সততার প্রমাণ রাখা প্রয়োজন ছিল, সেটি তাঁর ক্ষেত্রে খুব একটা দেখা যায়নি। উল্টো তাঁর পেছনে ছাত্রশিবির, ছাত্রদল এবং অতি বাম, অতি ডানেরা সমবেত হয়ে তাঁকে সঠিক পথচলায় বিভ্রান্ত করেছে। ডাকসুর ভিপি পদটি নুরুলের জন্য ব্যক্তিগতভাবে এটি ছিল বড় পাওয়া। কিন্তু দেশ ও জাতির আদর্শ তাঁর কাছে যতটা বিবেচিত হওয়া জরুরি ছিল, সেটা বোঝার অবস্থানে সম্ভবত নুরুলের ছিল না। তিনি অন্যের ওপরে ওঠার সিঁড়ি হিসেবেই ব্যাবহৃত হলেন কি না, সেটা ভবিষ্যৎই প্রমাণ করবে। তাঁর জন্যও একটি সিঁড়ি তৈরি হয়েছিল, যার যথাযথ ব্যবহারে তিনি সক্ষমতা দেখাতে ব্যর্থ হয়েছেন।নুরুলের বক্তব্য এবং আদর্শেও কোনো সামঞ্জস্য কখনোই সেভাবে ছিল না। ছাত্রশিবির সম্পর্কেও তাঁর কোনো নেতিবাচক অবস্থান ছিল না। আবার ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁর পা ছুঁয়ে সালাম করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকারও করেছিলেন। আগাগোড়াই তিনি দোদুল্যমান চরিত্রের একজন 'ছাত্রনেতা' হিসেবে পরিচয় দিয়েছেন। এর পেছনে ছিল তাঁর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, আদর্শের কোনো ভিত্তি এর মধ্যে খুঁজে পাওয়া যাবে না।নুরুল হক নতুন সংগঠন গড়ে তোলার ব্যাপারে জামায়াত ও বিএনপির সঙ্গে নানাভাবে যোগাযোগ করছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিদেশে অবস্থানরত জামায়াতের নেতারাই মূলত তাঁর দল গঠনে অর্থ সহায়তা করছেন বলেও খবর বেরিয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই জামায়াত ও বিএনপি ছাত্র-যুবকদের সমর্থন লাভের জন্য নুরুল হকের উদ্যোগকে সমর্থন দিয়েছে। বোঝাই যাচ্ছে, পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপিসহ আওয়ামীবিরোধী শক্তি নানা কৌশলে মাঠে থাকবে। সে ক্ষেত্রে রেজা কিবরিয়াকে সঙ্গে পাওয়ায় নুরুলকে নিয়ে অগ্রসর হওয়ার হিসাবটি জামায়াত-বিএনপির দিক থেকে বেশ সহজতর হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জেলায় গণ অধিকার পরিষদের ব্যানারে ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতাদের নিয়ে যেসব কমিটি গঠিত হয়েছে, সেগুলোকেই এখন একত্র করে গণ অধিকার পরিষদ নামে একটি কেন্দ্রীয় সংগঠনের ঘোষণা দেওয়া হয়েছে।চট্টগ্রামে ২১ অক্টোবর যুব অধিকার পরিষদের নেতৃত্বে পূজামণ্ডপে আক্রমণ করার খবর পত্রিকায় ছাপা হয়েছে। সেখানে ধরা পড়া যুবকেরা নিজেদের পরিচয় এবং তাঁদের দলের সঙ্গে জামায়াত ও বিএনপির সম্পৃক্ততার কথা জানিয়েছেন। যে ৮৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে, এঁদের প্রায় সবাই বয়সে অত্যন্ত তরুণ, তাঁদের তেমন কোনো রাজনৈতিক পরিচয় জানা না গেলেও ছাত্রশিবির এবং ছাত্রদলের পদবঞ্চিতদের দিয়েই এই সংগঠনকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় রাখা হবে- এমন কথা রাজনৈতিক মহলে আলোচনায় আছে।নতুন দলের আত্মপ্রকাশের দিন প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তাঁকে নাকি দলীয় প্রধান হওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তিনি বয়সের অজুহাতে তাতে সম্মত হননি। গণতন্ত্র, অধিকার, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থকে নতুন দলের আদর্শ নির্ধারণ করা হয়েছে। প্রতিক্রিয়াশীল মতাদর্শের অনেক সংগঠন অতীতে এ ধরনের প্রগতিশীল মতাদর্শের কথা বলেই জনগণের কাছে হাজির হয়েছে। কিন্তু তাদের আদর্শ বোঝা গেছে যখন তারা ক্ষমতা লাভ করেছিল। ইতালির ফ্যাসিস্ট এবং জার্মানির নাৎসিবাদী পার্টি এর উদাহরণ। উভয় দলই সমাজতন্ত্রের নামে আত্মপ্রকাশ করেছিল। সুতরাং নামে কী হবে, কাজেই এই দলের পরিচয় কোথায় নির্ধারিত হবে, সেটি তার পূর্বপ্রস্তুতি থেকে এখনই বোঝা যাচ্ছে।গণ অধিকার পরিষদ আসলে নামে নতুন হলেও অতীত অভিজ্ঞতা বলে যে প্রতিক্রিয়াশীলরা নানা কৌশলে গণতন্ত্রের সুযোগ গ্রহণ করলেও তাদের হাতে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ কখনো কোনো দেশে নিরাপদ থাকেনি। অভিজ্ঞতাবিহীন কিছু ব্যক্তি একটি দল গঠনে ঘোষণা দিলেই দেশের মানুষ সেই দলের পেছনে কাতারবন্দী হবে, তেমন আশা করা যায় না। অতীতে কেউ কেউ নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে সফল হতে পারেননি। এমনকি একসময়ের জনপ্রিয় ছাত্রনেতাও দল গঠন করে জনগণের সমর্থন না পেয়ে হাঁটুভাঙা 'দ'- এর অবস্থায় আছেন। নুরুলের কপালে কী জোটে, তা-ই এখন দেখার অপেক্ষা।মমতাজউদ্দীন পাটোয়ারী, অধ্যাপক, ইতিহাসবিদ ও কলামিস্ট | 6 |
এক দশক আগেও দেশে বিলিয়ন ডলার বা শতকোটি মার্কিন ডলার খরচ করে আনা আমদানি পণ্য ছিল তিনটি। বছর ঘুরতেই এখন এই তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন পণ্য। তাতে গত অর্থবছর শেষে এই তালিকায় আমদানি পণ্যের সংখ্যা বেড়ে ১০টিতে উন্নীত হয়েছে। যুক্ত হওয়ার অপেক্ষায় আছে আরও চার-পাঁচটি। এই ১০ পণ্যের বেশির ভাগই শিল্পের কাঁচামাল। এক দশক আগে তালিকায় ছিল তুলা, ডিজেল ও পুরোনো জাহাজ। এক দশকের ব্যবধানে এই তালিকায় নতুন যুক্ত হয়েছে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার, ইস্পাতশিল্পের কাঁচামাল স্ক্র্যাপ ও পুরোনো জাহাজ, প্রাণিখাদ্যশিল্পের কাঁচামাল সয়াবিন বীজ, খাদ্যপণ্য প্রক্রিয়াজাত শিল্পের কাঁচামাল গম ও অশোধিত পামতেল। এ ছাড়া রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, ডিজেল ও ফার্নেস অয়েল। তালিকায় শীর্ষে রয়েছে বস্ত্র খাতের কাঁচামাল তুলা। এর বাইরে রয়েছে সিমেন্ট, ইস্পাত ও কৃষিপণ্য খাতের কাঁচামাল। এই তিন খাতের ছয়টি কাঁচামাল দিয়ে তৈরি পণ্য মূলত দেশীয় চাহিদা মেটাচ্ছে। আবার এসব কাঁচামাল দিয়ে তৈরি সিমেন্ট, রড, সয়া কেক ও বিস্কুট কমবেশি রপ্তানি হচ্ছে। আর বিদ্যুৎ উৎপাদন ও যন্ত্রের চাকা ঘুরতে জ্বালানি ব্যবহারেও পরিবর্তন এসেছে। তাতে ডিজেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস ও ফার্নেস অয়েলের আমদানি বেড়ে শতকোটি ডলারের ক্লাবে যুক্ত হয়েছে। জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, বিলিয়ন ডলারের আমদানি পণ্যের সিংহভাগই শিল্পের প্রাথমিক ও মধ্যবর্তী কাঁচামাল। ভোগ্যপণ্যের চাহিদা বাড়ায় যেমন গম ও পামতেলের মতো আমদানি পণ্য বিলিয়ন ডলার ছাড়িয়েছে, আবার সরকারি অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগের ফলে অবকাঠামো শিল্পের প্রসার হয়েছে। এতে সিমেন্ট ও ইস্পাত খাতের কাঁচামাল আমদানি বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এসব কাঁচামাল ব্যবহার করে পণ্য প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও বিপণনে কর্মসংস্থান তৈরি হয়েছে। এই তালিকায় রপ্তানি খাতের কাঁচামালের সংখ্যা কম থাকা দুঃখজনক উল্লেখ করে গোলাম মোয়াজ্জেম বলেন, এতে প্রমাণ হয় বাংলাদেশে এখনো শিল্পায়ন প্রাথমিক পর্যায়ে আটকে আছে। রপ্তানিমুখী শিল্পের কাঁচামালের আমদানি বাড়লে শিল্পায়নেও অগ্রগতি হবে। আবার প্রচলিত জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি পণ্যের সরঞ্জাম এই তালিকায় থাকলে পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। এক বিলিয়ন ডলারে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৯৫ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৪ টাকা ধরে)। বিলিয়ন ডলারের পণ্যের তালিকায় আমদানি পণ্যের হিসাব করার ক্ষেত্রে একক পণ্য বিবেচনা করা হয়েছে। মূলধনী যন্ত্রপাতি, সুতা, রাসায়নিক ও প্লাস্টিক-খাত হিসেবে বিলিয়ন ডলার ছাড়িয়েছে বহু আগেই। তবে একক পণ্যের তালিকায় নেই কোনোটি। গত ২০২০-২১ অর্থবছরে উল্লেখিত ১০টি পণ্যের আমদানির পরিমাণ ছিল প্রায় সাড়ে পাঁচ কোটি টন। এতে ব্যয় হয়েছে ১৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। অর্থবছরের শেষার্ধে বিশ্ববাজারে পণ্যের দাম যেমন বেড়েছে, তেমনি এসব পণ্যের আমদানিও ধারাবাহিকভাবে বেড়েছে। তাতেই বেড়েছে এই তালিকায় আমদানি পণ্যের সংখ্যা। তুলা এক দশকের বেশি সময় ধরে আমদানি ব্যয়ে এককভাবে শীর্ষে রয়েছে কাঁচা তুলা। তুলা থেকে সুতা এবং সুতা থেকে কাপড় তৈরি করে রপ্তানিমুখী শিল্প এবং দেশীয় শিল্পের চাহিদার জোগান দেওয়া হচ্ছে। দেশীয় বস্ত্র খাত এবং রপ্তানিমুখী পোশাকশিল্পের প্রসার হওয়ায় তুলা আমদানি বাড়ছে। এই কাঁচামালের আমদানি বর্তমানে তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। পুরোনো লোহা রড তৈরির প্রধান কাঁচামাল এখন পুরোনো লোহা। একসময় মধ্যবর্তী কাঁচামাল বিলেট আমদানি করে রড তৈরি হতো। এখন প্রাথমিক কাঁচামাল পুরোনো লোহার টুকরা দিয়ে রড তৈরি হচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরে প্রথম শতকোটি ডলারের মাইলফলক অতিক্রম করে এই কাঁচামাল। দেশে চাহিদা যত বাড়ছে, ততই আমদানি বাড়ছে এই পণ্যের। গত অর্থবছরে ১৩১ কোটি ডলারে আমদানি হয়েছে ৩৭ লাখ টন পুরোনো লোহা। পুরোনো জাহাজ সনাতন ও আধা স্বয়ংক্রিয় কারখানার যুগে পুরোনো জাহাজই ছিল রড তৈরির প্রধান কাঁচামালের উৎস। এখন এই শিল্পের কাঁচামালের দ্বিতীয় প্রধান উৎস পুরোনো জাহাজ। ২০১১-১২ অর্থবছরে বিশ্বে পুরোনো জাহাজের দাম বেড়ে যাওয়ায় শতকোটি ডলারের পথ পাড়ি দেয় এই পণ্য। এক বছর বিরতি দিয়ে গত অর্থবছরে ১০২ কোটি ডলার ব্যয় হয়েছে এই পণ্য আমদানিতে। ক্লিংকার সিমেন্ট তৈরিতে পাঁচটি কাঁচামাল আমদানি হয়। এই পাঁচটির মধ্যে প্রধান কাঁচামাল ক্লিংকারই গত অর্থবছরে প্রথমবার জায়গা করে নিয়েছে শতকোটি ডলারের আমদানি পণ্যের ক্লাবে। আমদানি হয়েছে ২ কোটি ৩৬ লাখ টন। পরিমাণের হিসাবে আমদানির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ক্লিংকার। সয়াবিন বীজ সয়াবিন মাড়াই করে মুরগি, গবাদিপশু ও মৎস্যখাদ্য তৈরি করা হয়। আবার সয়াবিন তেলও পাওয়া যায়। গত বছর সিটি ও মেঘনা গ্রুপের সয়াবিন মাড়াইয়ের দুটি নতুন বড় কারখানা চালু হওয়ায় সয়াবিন আমদানি বেড়ে শতকোটি ডলার ছাড়িয়েছে। নারায়ণগঞ্জের সৈয়দপুরে গত বছর ডেল্টা অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে প্রাণিখাদ্য, আটা-ময়দা ও তেলের সমন্বিত কারখানা স্থাপন করেছে। গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় এ কারখানা এখনো চালু হয়নি। এটি চালু হলে আমদানি আরও বাড়বে। তাতে দরকার হবে না সয়া কেক আমদানি। সয়াবিন তেল আমদানির ওপরও নির্ভরতা কমবে। গম খাদ্যাভ্যাস পরিবর্তনে দেশে গমের চাহিদা বাড়ছিল কয়েক বছর ধরে। চাহিদার মাত্র ১০-১২ শতাংশ দেশে উৎপাদন হয়। তাতে প্রতিবছর এই কৃষিপণ্যের আমদানি বাড়ছে। ছয় বছর আগে শতকোটি ডলার আমদানি পণ্যের খাতায় নাম ওঠে গমের। গমের তৈরি খাদ্যপণ্য দেশীয় চাহিদা মেটাচ্ছে। আবার রপ্তানিও হচ্ছে। গত অর্থবছরে ৬৭ লাখ টন গম আমদানিতে ব্যয় হয়েছে ১৮৮ কোটি ডলার। পামতেল প্রধান দুই ভোজ্যতেল সয়াবিন ও পাম তেলের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় পাম তেল। ২০১৭-১৮ অর্থবছরে এই পণ্য আমদানি শতকোটি ডলার ছাড়ায়। পাম তেলের বহুমুখী ব্যবহারই এটিকে বিলিয়ন ডলার ক্লাবে নিয়ে গেছে। প্রাকৃতিক গ্যাস আমদানির তালিকায় সবচেয়ে নবীন পণ্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি। আমদানি শুরু হয়েছে বছর তিনেক আগে। পরপর দুই অর্থবছর ধরে এটি আমদানিতে ব্যয় ছাড়িয়েছে দেড় শ কোটি ডলারের বেশি। ডিজেল গাড়ির চাকা আর সেচপাম্পের মোটর ঘোরে ডিজেলে। এই পেট্রোলিয়াম পণ্য এক দশক আগেই বিলিয়ন ডলার ক্লাবে যুক্ত হয়েছে। তবে জ্বালানি ব্যবহারে পরিবর্তন আসায় ডিজেল আমদানি কমছে। পরিবহন ও সেচে ডিজেলের ব্যবহার কমে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। আবার বিদ্যুৎকেন্দ্রেও ডিজেলের জায়গা দখল করে নিয়েছে ফার্নেস অয়েল। তারপরও পণ্যটি আমদানিতে এখনো বিলিয়ন ডলারের বেশি খরচ হয়। ফার্নেস অয়েল ডিজেলের তুলনায় খরচ কম হওয়ায় বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেস অয়েল আমদানি বাড়ছে। বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল হিসেবে আমদানি হচ্ছে ফার্নেস অয়েল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা ফার্নেস অয়েল আমদানি করছে। গত অর্থবছরে পণ্যটি প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিলিয়ন ডলারের আমদানি পণ্যের তালিকায়। এই ১০টি ছাড়াও বিলিয়ন ডলার আমদানি পণ্যের পথ পাড়ি দেওয়ার অপেক্ষায় আছে আরও কয়েকটি পণ্য। এলপিজির চাহিদা বাড়ায় পণ্যটির উপাদান বিউটেন কয়েক বছরের মধ্যে বিলিয়ন ডলার ক্লাবে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোগ্যপণ্য অশোধিত সয়াবিন তেল ও চিনিও এই তালিকার খুব কাছেই। আর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কল্যাণে শিগগিরই যুক্ত হতে পারে কয়লা। তালিকায় থাকা একাধিক পণ্যের আমদানিকারক প্রিমিয়ার সিমেন্ট ও সীকম গ্রুপ। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক প্রথম আলোকে বলেন, বিলিয়ন ডলারে প্রাথমিক ও মধ্যবর্তী কাঁচামাল আমদানি পণ্যের সংখ্যা বাড়ার অর্থ হলো অভ্যন্তরীণ বাজার বড় হচ্ছে। বিনিয়োগ বাড়ছে। কর্মসংস্থান বাড়ছে। প্রক্রিয়াজাত কারখানা বাড়ছে। এখনই দেশের বাজারে চাহিদা মিটিয়ে এসব পণ্য প্রক্রিয়াজাত করে রপ্তানি হচ্ছে। তাতে আমদানি-নির্ভরতা কমছে। এভাবেই শিল্পায়নে প্রসার হবে। | 0 |
ন্যাটো জোটভুক্ত তিন বাল্টিক রাষ্ট্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমান আটকে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রুশমন্ত্রীসের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত 'জঘন্য', 'নজিরবিহীন' ও 'অকল্পনীয়'। রুশ পররাষ্ট্রমন্ত্রী সোমবার যখন মস্কো থেকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে যাচ্ছিলেন তখন পূর্ব ইউরোপের তিন দেশ বুলগেরিয়া, নর্থ মেসিডোনিয়া ও মন্টেনিগ্রো তাকে বহনকারী বিমান তাদের আকাশসীমায় ঢুকতে দেয়নি। ফলে বেলগ্রেড না গিয়ে মস্কোয় ফিরে যেতে বাধ্য হন ল্যাভরভ। বুলগেরিয়া, নর্থ মেসিডোনিয়া ও মন্টেনিগ্রো তিন দেশই মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। ইউক্রেনকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত হওয়া রুখে দিতেই মূলত দেশটিতে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ল্যাভরভ ইউরোপ অভিমুখে কোনও সফর করছিলেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ন্যাটোভুক্ত দেশগুলোর এ পদক্ষেপের ফলে স্বাধীন রাষ্ট্রগুলোর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় সার্বিয়ার আন্তর্জাতিক তৎপরতা বাধাগ্রস্ত হয়েছে, অন্তত এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে সার্বিয়ার সম্পর্ক রক্ষা করার বিষয়টি বাধাগ্রস্ত হয়েছে। ল্যাভরভ আরও বলেন, তিন ইউরোপীয় দেশ তাকে বহনকারী বিমান আটকে দেওয়ার কোনও ব্যাখ্যা দেয়নি। তবে আপাতত তিনি সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মূলকথা হচ্ছে, সার্বিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ককে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তিনি আরও বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সার্বিয়া সফরকে যদি পাশ্চাত্য গোটা বিশ্বের জন্য হুমকি মনে করে তাহলে আমি বলব পশ্চিমা দেশগুলোর অবস্থা সত্যিই খারাপ হয়ে পড়েছে। সূত্র: ইউরোনিউজ, বলকান ইনসাইট বিডি প্রতিদিন/কালাম | 3 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সারাদেশে চলছে গণটিকার বিশেষ কর্মসূচি। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সারাদেশে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে ৭৫ লাখ এবং নিয়মিত টিকাদান কার্যক্রমের আওতায় বাকি পাঁচ লাখ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৫ বছরের বেশি বয়সী, যারা আগেই টিকার জন্য নিবন্ধন করেছিলেন, তাদের মধ্য থেকে ৭৫ লাখ মানুষকে এ দিন টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। সেজন্য তাদের মোবাইলে আগেই এসএমএস পাঠিয়ে কেন্দ্র জানিয়ে দেওয়া হয়েছে। তবে টিকা নেওয়ার জন্য সবাইকে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন চল্লিশোর্ধ্ব ব্যক্তি, নারী ও প্রতিবন্ধীরা। ইতোমধ্যে দেশের সব কেন্দ্রে প্রয়োজনীয় টিকাসহ সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেইজে লাইভে এসে এ কথা বলেন অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। টিকাদান কর্মসূচির বিস্তারিত জানাতে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এ গণটিকাদান কর্মসূচিতে শুধু প্রথম ডোজের টিকা দেওয়া হবে। ২৮ অক্টোবর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ক্যাম্পেইন শুরু হবে সকাল ৯টায় এবং আমাদের লক্ষ্যমাত্রায় না পৌঁছা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে টিকাদান চলমান থাকবে। স্থানীয়ভাবে টিকাদানের সময় পরিবর্তন ও পরিবর্ধন করা যাবে। প্রতিটি ইউনিয়নে দেড় হাজারের বেশি, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫০০ বা এর বেশি এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ১ হাজার বা এর বেশি টিকা দেওয়া হবে। অধ্যাপক খুরশীদ আলম বলেন, স্তন্যদানকারী মা ও অন্তঃসত্ত্বা নারীদের এ ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে না। তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে প্রতিটি ইউনিয়নে কোনো ওয়ার্ডের একটি কেন্দ্রে একটি বুথ, পৌরসভার প্রতিটি কেন্দ্র্রে একটি বুথ, সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনটি বুথের মাধ্যমে টিকা দেওয়া হবে। সারাদেশে আগে থেকে যেসব কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলছিল, সেগুলো অব্যাহত থাকবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা ইতোমধ্যে সিটি করপোরেশন এলাকার যে কোনো হাসপাতালে টিকার জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনও এসএমএস পাননি, শুধু তারাই এ কার্যক্রমের আওতায় টিকা নিতে পারবেন। তবে ষাটোর্ধ্ব বয়সের কেউ নিবন্ধন না করলেও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে এলে টিকা দেওয়া হবে। যারা প্রথম ডোজের টিকা নেবেন, ২৮ অক্টোবর ওই কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। | 6 |
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী নিশি মাহমুদকে অপহরণের অভিযোগে মামলা করেছেন ছাত্রলীগ নেতা মুশফিক মাহমুদ। মামলায় উপজেলার চর বাদাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিমসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়।গত বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি (রামগতি অঞ্চল) আদালতে মুশফিক বাদী হয়ে এ মামলা করেন।বাদীর আইনজীবী ফাহাদ ইসলাম জনি জানান, মামলাটি আদালতের বিচারক মোসাম্মৎ নুসরাত জামান আমলে নিয়েছেন। আসামি তন্ময় কুমার দাসের মোবাইল নম্বর সংগ্রহ করে অবস্থান চিহ্নিত করে নিশি মাহমুদকে উদ্ধারে রামগতি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।আসামি তন্ময় পটুয়াখালী জেলা সদরের লাউকাটি গ্রামের নব কুমার দাসের ছেলে। অন্য আসামির হলেন রামগতি উপজেলার চরসীতা গ্রামের প্রদন্ন মজুমদার, নিরাশা মজুমদার, পটুয়াখালীর লাউকাটি গ্রামের কমল দাস, নবকুমার দাস, অয়ন দাস, প্রান্ত কুমার দাস, ধনঞ্জয় কুমার দাসসহ অজ্ঞাতপরিচয় পাঁচজন।বাদী মুশফিক ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও রামগতির চরসীতা গ্রামে এ জেড এম মুনছুরের ছেলে।মামলার এজাহার সূত্র জানা যায়, নিজ গ্রামের অনিরুদ্ধ মজুমদারের মেয়ে প্রজরি মজুমদার নিশির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছাত্রলীগ নেতা মুশফিকের। একপর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর তাঁরা বিয়ে করেন। এ সময় নিশি ইসলাম ধর্ম গ্রহণ করে অ্যাফিডেভিটের মাধ্যমে তাঁর নাম পরিবর্তন করে নিশি মাহমুদ রাখা হয়।গত ১১ নভেম্বর নিশির বাবা অনিরুদ্ধ পরলোক গমন করেন। বাবার শেষকৃত্যে অংশ নিতে নিশি বাড়িতে যান। বাড়ি গেলে ইউপি চেয়ারম্যান জসিমসহ আসামিরা নিশিকে আটকে রাখেন। পরে তাঁকে অপহরণ করে পটুয়াখালী তন্ময়দের বাড়ি সাত দিন আটকে রাখা হয়। বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে মুশফিক পটুয়াখালী তন্ময়ের এলাকায় যান।সেখানে গিয়ে মুশফিক জানতে পারেন তাঁর স্ত্রীকে আটকে রেখে জোর করে তন্ময়ের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। আসামিদের বিরুদ্ধে নিশিকে হত্যা করে লাশ গুম করার আশঙ্কাও করা হচ্ছে। নিশিকে ফিরে পেতে মুশফিক আদালতে মামলা করেন।মামলার বাদী মুশফিক মাহমুদ বলেন, 'নিশি আমার বিবাহিত স্ত্রী। চেয়ারম্যান জসিম কারসাজি করে আমার স্ত্রীকে অভিযুক্তদের দিয়ে অপহরণ করিয়েছেন। নিশিকে আমি অক্ষত অবস্থায় ফেরত চাই। তাঁরা আমার স্ত্রীকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পাঁয়তারা করছেন।'ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম বলেন, 'মুশফিক নিশিকে জোর বিয়ে করতে চেয়েছিল, কিন্তু পারেনি। নিশিকে তার সিদ্ধান্তে আমরা পটুয়াখালী নিয়ে বিয়ে দিয়েছি। মুশফিক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।'রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, 'মুশফিক আমাকে ঘটনাটি জানিয়েছেন। এখনো আমার কাছে আদালতের আদেশের কপি আসেনি। আদেশের কপি পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
আলোচনা আব্দুল কাইয়ুম যৌন হয়রানি নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছে। যৌন হয়রানি রোধে আইন আছে। উচ্চ আদালতের আদেশ আছে। তা সত্ত্বেও সমাজে যৌন হয়রানি বন্ধ হচ্ছে না। সম্প্রতি টাঙ্গাইলে চারজন মেয়ে তাদের এলাকায় বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। এ বিষয়ে আমাদের কাজ করে যেতে হবে। কেবল কর্মক্ষেত্র নয়, অন্য যেসব জায়গায় যৌন হয়রানি হয়, সেটাও সামনে আনতে হবে। মো.মুজিবুল হকএটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমি সংসদে এ বিষয়ে কথা বলেছি। নারীরা এখন এগিয়ে যাচ্ছেন। কর্মক্ষেত্রসহ সব জায়গায় তাঁদের নিরাপত্তা দিতে হবে। আজকের আলোচনায় ব্যবসায়ী নেতা আছেন, শ্রমিকপক্ষের প্রতিনিধি আছেন। সরকার, এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধি আছেন। সবাই যৌন হয়রানির বিরুদ্ধে কাজ করলে নিশ্চয়ই এটা বন্ধ হবে।আজকের আলোচনায় যেসব দিকনির্দেশনা আসবে, সেটা নিয়ে আমি সংসদে আলোচনা করব। সরকারকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলব। আইন পরিবর্তনের ক্ষেত্রেও আমাদের ভাবতে হবে। শাহীন আনামআজকের আলোচনার বিষয়টি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। নারীকে তাঁর কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে। তিনি যদি কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করতে পারেন, তাহলে বেশি কাজ করতে পারবেন। তাই কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত জরুরি।শুধু পোশাকশিল্প নয়, দেশের যেকোনো কর্মক্ষেত্রে নারীরা কাজ করুন না কেন, সব ক্ষেত্রে তাঁদের নিরাপত্তা দিতে হবে। এমন একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেন তাঁরা কোনোভাবেই যৌন হয়রানির শিকার না হন। দেশে আজ প্রায় সব ধরনের পেশায় নারীরা কাজ করছেন। তাঁদের যদি আমরা নিরাপত্তা দিতে না পারি, এটা আমাদের জন্য লজ্জার। বাড়ি, কর্মস্থল, পরিবহন, রাস্তাঘাট-কোথাও নারী নিরাপদ নন। সর্বত্র নারীর প্রতি একধরনের হয়রানি, সহিংসতা, নির্যাতন চলছেই। প্রায় তিন দশক ধরে নারীর জন্য কাজ করার পরও আজ আমরা হতাশ। যত দিন পর্যন্ত সব ক্ষেত্রে নারীর সম্মান না বাড়বে, তত দিন এ সহিংসতা চলতেই থাকবে। নারী সংসারে, সমাজে, রাষ্ট্রে সমানভাবে অবদান রাখছেন। তাই তাঁরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বনশ্রী মিত্র নিয়োগীযৌন হয়রানির বিষয়ে আরও সচেতনতা প্রয়োজন। যৌন হয়রানির বিষয়টি আমরা প্রধানত বৈষম্যের দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। আমরা একটি আদর্শ কর্মপরিবেশের কথা বলছি। এ ক্ষেত্রে যৌন হয়রানি ছাড়াও আরও কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে।কর্মক্ষেত্রে আসতে দেরি হলে, কাজ কম করলে কী ধরনের আচরণ করা হচ্ছে, সহকর্মীরা কী ধরনের আচরণ করছেন-একটা আদর্শ কর্মক্ষেত্রের জন্য এসব বিষয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।কর্মক্ষেত্রে বললেই পোশাকশিল্পের বিষয়টি চলে আসে। কিন্তু পোশাকশিল্প ছাড়াও আরও অনেক ধরনের কর্মক্ষেত্র রয়েছে। চা-শিল্প, চামড়াশিল্প, ব্যাংক, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস, আদালত, গণমাধ্যম, চিংড়িঘের, বাসাবাড়িসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা কাজ করছেন। কোথায় নারীরা কীভাবে আছেন, আমরা সবার তথ্য জানি না। এ ক্ষেত্রে তেমন তথ্যও নেই। ২০১১ সালে আইএলও চা-শিল্প, চিংড়িশিল্প, হাসপাতাল ও পোশাক কারখানার নারীদের কর্মক্ষেত্রের জরিপ করেছে। তাদের কাছে কিছু তথ্য আছে। আমরা 'মানুষের জন্য ফাউন্ডেশন' ২২টি পোশাক কারখানার নারী শ্রমিকদের তথ্য নিয়েছি। আমাদের তথ্যে এসেছে, নারী শ্রমিকেরা কথা বলতে ভয় পান। এমন আচরণ করা হচ্ছে, সেটা যে যৌন হয়রানি, এটা অনেকে জানেনও না। অনেক আবার জানার পরও বলেন না। কারণ, যদি এ জন্য তাঁর চাকরি চলে যায়? কেউ কেউ মনে করেন, পুরুষেরা এমন আচরণ করবেন, এটাই স্বাভাবিক। কিছু কারখানায় যৌন হয়রানির জন্য অভিযোগ বাক্স আছে। কীভাবে অভিযোগ করতে হবে, কার কাছে করতে হবে, কবে অভিযোগের শুনানি হবে, দোষীর কী শাস্তি হবে-এমন বিষয়ে কোনো তথ্য নেই। কীভাবে যৌন হয়রানি হয়, আদালতের নির্দেশনায় সেটি বলা আছে। যৌন হয়রানির বিষয়ে সবাইকে আরও ব্যাপকভাবে সচেতন হতে হবে। বিলকিস বেগমশারীরিক, মৌখিক, মানসিক-বিভিন্নভাবে একজন নারী যৌন হয়রানির শিকার হতে পারেন। প্রতিটি কারখানায় একটি করে নারী নিরাপত্তা কমিটি থাকা প্রয়োজন। তাহলে কারখানায় কর্মরত নারী শ্রমিকদের একটা শক্তি তৈরি হবে। তাঁরা তাঁদের সুবিধা-অসুবিধা ও অভিযোগ জানাতে পারবেন।কারখানাগুলোতে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা থাকা প্রয়োজন। দিবাযত্ন কেন্দ্র ও প্রশিক্ষণ কেন্দ্র থাকা দরকার। প্রতিটি কারখানায় হয়রানি প্রতিরোধ কমিটি থাকার সঙ্গে একটা শ্রমিক ইউনিয়নও থাকা জরুরি। শ্রমিক ইউনিয়নের মাধ্যমে কমিটিগুলো এক জায়গায় বসে তাদের কারখানার নারীদের যৌন হয়রানি, নিরাপত্তা ও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। এভাবে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। ইসরাত জাহানআমি অভিজ্ঞতায় দেখেছি, অধিকাংশ নারী শ্রমিক যৌন হয়রানির বিষয়টা বোঝেনই না। অনেকে মনে করেন, ধর্ষণই হচ্ছে যৌন হায়রানি। কিন্তু কর্মস্থলে একজন নারীর সঙ্গে কীভাবে কথা বলা হচ্ছে, কীভাবে তাকানো হচ্ছে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন নারী শারীরিক ও মানসিকভাবেও যৌন হয়রানির শিকার হচ্ছেন। অনেকে সেটা বুঝতে পারছেন না। অনেক সময় অনেকে তাঁদের মুঠোফোনে অশালীন খুদে বার্তা পাঠাচ্ছে, গায়ে হাত দিয়ে কথা বলছে, এটাকে অনেকে যৌন হয়রানি মনে করছেন না।আইনের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা প্রয়োজন। ধর্ষকের বিষয়টি গণমাধ্যমে বেশি করে আনা প্রয়োজন। তাদের পরিবারকেও সামনে আনা দরকার। যেন তারা সমাজে চাপের মধ্যে থাকে।কোনো নারী যখন কোনো যৌন হয়রানির প্রতিবাদ করেন, বেশির ভাগ ক্ষেত্রেই নারীকে চুপ থাকতে বলা হয়। এতে অভিযুক্ত পুরুষ আরও প্রশ্রয় পায়। এসব বিষয় সবাইকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তানিয়া হকঅধিকাংশ দরিদ্র নারীই পোশাক কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। তাঁদের চাকরির অভিজ্ঞতা তেমন থাকে না। চাকরির তেমন নিরাপত্তা থাকে না। পারিবারিক অনেক চাপ থাকে। এমন বিভিন্ন সমস্যার মধ্যে একজন নারীকে যখন কেউ যৌন হয়রানি করে, তখন তিনি উপায়হীন হয়ে পড়েন। তিনি চ্যালেঞ্জটা নিতে পারেন না।অনেকে আবার যৌন হয়রানি ও মর্যাদাবোধ নিয়ে সচেতন নন। এ জন্য দেখা যায় নারী শ্রমিকেরা মজুরিসহ অনেক বিষয়ে কথা বললেও যৌন হয়রানি বা মর্যাদা নিয়ে তেমন কথা বলেন না। প্রতিষ্ঠানের মালিকেরা প্রায় ক্ষেত্রেই বিষয়টি এড়িয়ে যান। তাঁরা এটিকে তেমন গুরুত্ব দেন না। তাঁদের ট্রেড ইউনিয়ন আছে। সেখানেও নারী হয়রানির শিকার হন। আমার নিজের গবেষণায় সেটা এসেছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি। ট্রেড ইউনিয়ন, যৌন হয়রানি প্রতিরোধ কমিটি, নিরাপত্তা কমিটিসহ সব ধরনের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি রাখা জরুরি। আবার শুধু প্রতিনিধি থাকলেই যে নারীরা অংশগ্রহণ করতে পারবেন, তা নয়। অনেক ক্ষেত্রে মিটিংয়ের সময়, স্থান ও যোগাযোগব্যবস্থার সমস্যার জন্য তাঁরা সভায় অংশগ্রহণ করতে পারেন না। মালিকপক্ষ বিনা নোটিশে যে কাউকে চাকরি থেকে ছাঁটাই করে থাকে। তাই বলতে চাই, যৌন হয়রানিসহ নারীর নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা নিতে হবে। সিফাত-ই-নূর খানমযৌন হয়রানি প্রতিরোধে আদালত ২০০৯ সালে একটি নির্দেশনা দিয়েছিলেন। এ ক্ষেত্রে প্রতিটি কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। অনেক প্রতিষ্ঠানে অভিযোগ কমিটি থাকলেও বাস্তবে এর কার্যক্রম দেখা যায় না।কোনো নারী যৌন হয়রানির শিকার হলে প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া অভিযোগ কমিটির কাছে অভিযোগ করা সম্ভব হয় না। এটি আইনি অধিকার সুরক্ষার একটি বড় বাধা। এ ক্ষেত্রে মন্ত্রণালয় কর্তৃক তদারক জরুরি। তাহলে প্রতিষ্ঠানে অভিযোগ কমিটির কার্যকারিতা থাকবে।এ ছাড়া ট্রেড ইউনিয়নগুলোতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা প্রয়োজন। সম্প্রতি হাইকোর্ট যৌন হয়রানি প্রতিরোধে নারীদের সুরক্ষার জন্য ডিভাইসের বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছেন। এম রবিউল ইসলামমানবাধিকার কমিশনের একটি জরিপে দেখা গেছে, নারীদের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সবচেয়ে বেশি হয়। এ জন্য কমিশন থেকে একটি কমিটি করা হয়েছে। জাতীয় মানবাধিকারের চেয়ারম্যান নাছিমা বেগম এ কমিটির সভাপতি। তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ছিলেন। নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন।বাংলাদেশের নারীরা যথেষ্ট এগিয়েছেন। নারীর অনেক ক্ষমতায়ন হয়েছে। আমাদের কমিশনের চেয়ারম্যানও নারী। এত কিছুর পরও নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা কমছে না।কয়েকটি এনজিও সরকারের কাছে আইনের খসড়া জমা দিয়েছিল। সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধিকে নিয়ে কমিশন আলোচনা করেছে। পরবর্তী সময়ে দেখা গেল, কর্মক্ষেত্রসহ অন্যান্য ক্ষেত্রেও নারীরা যৌন হয়রানির শিকার হন। এখন সবকিছু অন্তর্ভুক্ত করে যৌন হয়রানির বিরুদ্ধে একটা পরিপূর্ণ আইন হয়, সে বিষয়ে কাজ চলছে। কাজ শেষ হলে এটা সরকারের কাছে যাবে। ধর্ষণ নিয়েও আইন আছে। তারপরও ধর্ষণ কমছে না। আইনি প্রতিকার অবশ্যই দরকার আছে। কিন্তু আইন করে শাস্তি দিয়ে যৌন হয়রানি কমানো যাচ্ছে না। যারা এ অন্যায় করছে, তাদের নিয়ে একটা গবেষণা হওয়া প্রয়োজন। কী ধরনের মানসিকতা থেকে তারা এ ধরনের অপরাধ করছে, এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। মমতাজ বেগমআগের থেকে যৌন হয়রানি আরও বেড়েছে। বিষয়টির প্রতি সবার নজর দেওয়া দরকার। যারা যৌন হয়রানি করে, তাদের কঠিন শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে, যেন অন্যরা এটা দেখে শিক্ষা পায়।অনেকভাবে নারীর উন্নতি হচ্ছে। কিন্তু যৌন হয়রানির বিষয়ে পরিবর্তন আসছে না। শিশুরা পর্যন্ত যৌন হয়রানি থেকে রেহাই পাচ্ছে না। শিপ্রা চৌধুরী১৯১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আইএলও কর্মক্ষেত্রে নারী-পুরুষনির্বিশেষে শ্রমের মান, নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। ২০১৯ সালের ২১ জুন জেনেভায় ১০৮তম অধিবেশনে বিশেষভাবে আইএলও কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসনসংক্রান্ত কনভেনশন ১৯০ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।আমরা জানি যে বাংলাদেশে বিপুলসংখ্যক নারী পোশাকশিল্পে কাজ করছে। আইএলও এ শিল্পে শ্রমিকদের জীবনমান ও কর্মক্ষেত্রে সমতা আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এমনই একটি পদক্ষেপ হলো বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রোগ্রাম, যা ২০১৪ সাল থেকে বাংলাদেশে কাজ করতে শুরু করে। বেটার ওয়ার্ক বাংলাদেশ এখন প্রায় ২৫০টি কারখানায় কাজ করছে।আমরা সাধারণত দেখি, বিভিন্ন কারখানায় মেয়েদের কটূক্তি, শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করার মাধ্যমে যৌন হয়রানি করা হয়ে থাকে। অনেক সময় সুপারভাইজার বা ফ্লোর ম্যনেজার কর্মক্ষেত্রের বাইরে অন্য সম্পর্কের ইঙ্গিতও দেয়। নারীরা এ ধরনের আচরণের প্রতিবাদ করলে তখন তাকে চাকরি হারানোর হুমকি দেওয়া হয়। অনেক সময় অনেক ভুক্তভোগী এই ভয়ে এ ধরনের নিপীড়নের কথা প্রকাশ করেন না। কারখানাকে সব ধরনের হয়রানিমুক্ত করতে সবার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইএলও বেটার ওয়ার্ক বাংলাদেশের মাধ্যমে কারখানারগুলোতে অভিযোগব্যবস্থা কার্যকর করে তুলতে কাজ করছে । সেই সঙ্গে ক্ষমতার সমতা বিধানের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে নারী কর্মীদের ম্যানেজার বা সুপারভাইজার পদে উত্তরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কারখানার ব্যবস্থাপক ও শ্রমিকদের ভিন্ন ভিন্ন মডিউল ব্যবহার করে প্রশিক্ষণ দিই। একজন ব্যবস্থাপকের কী দায়িত্ব ও একজন শ্রমিকের কী করণীয়, এসব বিষয়ে তাঁদের সঙ্গে আমরা আলোচনা করি। আমি মনে করি বাংলাদেশ আইএলও কনভেনশন ১৯০ অনুমোদন করলে যৌন হয়রানি প্রতিরোধের ভিত্তি আরও মজবুত হবে। আমাদের সবাইকে এই লক্ষ্যে একযোগে কাজ করতে হবে। ফজলুল হকযৌন হয়রানির ক্ষেত্রে প্রতিবাদের বিষয়টি আরও সামনে আনতে হবে। যৌন হয়রানি হলেই মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো অত্যন্ত জরুরি। এটা শুধু কারখানার ক্ষেত্রে নয়, যেখানেই নারীর প্রতি যৌন হয়রানি হোক, তার প্রতিবাদ করা জরুরি। তবে একটা বিষয় লক্ষ করছি, কর্মপরিবেশ, নারীর অধিকার, যৌন হয়রানি-এসব বিষয়ে একমাত্র পোশাক কারখানাকেই অনেক বেশি সামনে আনা হচ্ছে। নারী অধিকার বিষয় নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের এখন এটি ভাবার সময় এসেছে।এ জন্য অন্য ক্ষেত্রগুলোতে নারীদের এ ধরনের সমস্যা অন্ধকারে থেকে যাচ্ছে। আমি প্রায় নিশ্চিত করে বলতে পারি, এখন পোশাকশিল্পের সামগ্রিক পরিবেশ যেকোনো শ্রমঘন খাত থেকে অনেক বেশি উন্নত। আমার নিজের বাড়ির নিরাপত্তা থেকে আমার কারখানার নিরাপত্তা অন্তত ১০ গুণ বেশি। আমার কারখানায় বের হওয়ার ১১টি পথ আছে। আমার কারখানার কোনো একটি ঘটনা জানতে পারলেই আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। কিন্তু আসল কথা হলো, এসব বিষয় মালিক পর্যন্ত পৌঁছাতে হবে। যৌন হয়রানি আজ একটা সর্বব্যাপী সমস্যা। শিক্ষাপ্রতিষ্ঠান, করপোরেট হাউস, অন্যান্য খাত-সব জায়গায় এ সমস্যা আছে। নারীরা যেন যৌন হয়রানির প্রতিবাদ করতে পারেন, এমন একটা পরিবেশ তৈরি করা জরুরি। রোকেয়া রফিক বেবীযৌন বিষয়ে এখনো সমাজে কুসংস্কার আছে। বিষয়টি গোপন রাখার প্রবণতা বেশি। যৌন বিষয়গুলো একান্ত ব্যক্তিকেন্দ্রিক। কিন্তু যখন বিষয়টি কোনো কর্মক্ষেত্রে হয়, তখন আর তা ব্যক্তিকেন্দ্রিক থাকে না। কর্মক্ষেত্রে কোনো যৌন হয়রানি হলে কর্তৃপক্ষ কোনোভাবে এ দায় এড়াতে পারে না। যৌন হয়রানি প্রতিরোধে হয়তো অনেক প্রতিষ্ঠানের কিছু বিধিবিধান আছে। প্রতিষ্ঠানে সে বিধিবিধানগুলো মানা হচ্ছে কি না, সেটাও দেখতে হবে।কেউ বলছেন যৌন হয়রানি বাড়ার জন্য মাদক একটা কারণ। তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহারও কারণ। একজন নারীর বিভিন্ন সমস্যা বা দুর্বলতার সুযোগ নিয়ে নারীর ওপর যৌন হয়রানির প্রবণতা অনেক বেশি। আমরা অনেক জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি, হয়রানি প্রতিরোধ কমিটি কার্যকর নয়। তারা অনেক সময় যৌন হয়রানির বিষয়টি শুনতেও চায় না। পুরুষকেই তারা প্রতিপক্ষ মনে করে। এসব বিষয়ে সবার কার্যকর উদ্যোগ নিতে হবে। রুমানা রশীদ২০০৯ সাল থেকে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন শুরু হয়েছে। আমি নিজেও কারখানায় যাই। যৌন হয়রানি প্রতিরোধ কমিটি কার্যকর কি না, এটা দেখার জন্য ১৩টি কমিটি করা হয়েছে। এখন পর্যন্ত আমরা ১ হাজার ৩৬৮টি কারখানা পরিদর্শন করেছি। এসব কারখানায় ৫৬৪টি কমিটি চালু আছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যদি কমিটির সঙ্গে যুক্ত থাকে, তাহলে কমিটিগুলো আরও বেশি কার্যকর হবে। এসব বিষয়ে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। মো. মতিউর রহমানটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পরিচ্ছন্ন কর্মপরিবেশে, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের কথা বলা আছে। আমরা এ লক্ষ্যে কাজ করছি। কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে আইন কতটুকু আছে।এখানে শ্রম আইনের ৩৩২ ধারা আছে। আর উচ্চ আদালতের একটা রায় (ভার্ডিক্ট) আছে। আমরা শ্রম আদালতে মামলা করতে পারব, সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারব না। আমি ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়ে অনুরোধ করতে পারি। হয়রানির ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের সরাসরি আইন প্রয়োগের ব্যবস্থা থাকা জরুরি বলে মনে করি।আমাদের এমন আইন আছে, যেটা মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর বাস্তবায়ন করে। কিন্তু তারা অনেক কিছু জানতে পারছে না।ব্যবস্থাটা এমন হওয়া উচিত, যিনি কারখানা তদারক করছেন, তিনি আইন প্রয়োগ করতে পারছেন কি না, সেটা ঠিক করা। তা না হলে এ ধরনের অনেক আইন থাকলেও কোনো লাভ হবে না। কারখানায় সিঁড়িতে, লিফটের সামনে ও অন্যান্য জায়গায় নিরাপত্তাসহ অনেক বিষয় লেখা আছে। কিন্তু যৌন হয়রানির বিষয়ে তেমন কিছু দেখা যায় না। এর অর্থ হলো এটাকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিচ্ছি না। কর্মক্ষেত্রের বাইরে বা রাস্তাঘাটে যদি কোনো শ্রমজীবী নারী যৌন হয়রানির শিকার হন, তাহলে শ্রম অধিদপ্তর সেটা দেখতে পারছে না। মালিকও এ ক্ষেত্রে দায় নেবেন না। এ ক্ষেত্রে শিল্পাঞ্চল পুলিশের ভূমিকা নিতে হবে। আমাদের জনবল বাড়াতে হবে। সংশ্লিষ্ট সবাইকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সোমা দত্তকর্মক্ষেত্রে যৌন হয়রানির ঘটনা যে আছে বা ঘটে থাকে, এ বিষয়ে একটা রক্ষণশীল মনোভাব লক্ষ করা যায়। এমনকি সচেতনতা সৃষ্টির উদ্যোগকেও কখনো কখনো স্বাগত জানানো হয় না। প্রতিকার দাবির ক্ষেত্রেও দ্বিধা আছে। নারী শ্রমিকেরা ভাবেন, এসব প্রকাশিত হলে তাদের সম্মান আরও নষ্ট হবে। চাকরি হারানো কিংবা অবনতিও হতে পারে। বেতন ভাতা বা প্রমোশন বন্ধ হয়ে যেতে পারে। আবার মালিকপক্ষ মনে করেন, এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে। হয়তো বায়ার চলে যাবে ইত্যাদি।আমরা জানি, শ্রম আইন সংশোধনের কাজ চলছে। কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে, শ্রম আইনের ধারাগুলো আরও সুস্পষ্ট হওয়া প্রয়োজন। এটা তো শুধু বাংলাদেশের সমস্যা নয়। কর্মক্ষেত্রে যৌন হয়রানি একটি বৈশ্বিক বিষয়। জাতিসংঘ নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তার সদস্যরাষ্ট্রগুলোকেও এ নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে। যৌন হয়রানি প্রতিরোধে উদার মানসিকতা নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। আবুল হোসেনপরিচ্ছন্ন কর্মপরিবেশের জন্য আইন, এসডিজির বাধ্যবাধকতাসহ অনেক বিষয় আলোচনায় এসেছে। সমাজে চলে আসা মানবিক ও নৈতিক মূল্যবোধে ধস নেমেছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবখানে মূল্যবোধের অবক্ষয় দেখা যায়। আগে এমন ছিল না। আমরা মাদক, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনেক বিষয়ের কথা বলি। আসল কারণটা কী, সেটা খুঁজে বের করতে হবে।আমরা তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকতে পারব না। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে আচরণের বিষয়ে একটি নির্দেশিকা থাকা প্রয়োজন। নারী কোনো যানবাহনে চড়লে সে পরিবহনের ছবি তুলে রাখতে পারেন। তাহলে তিনি কোন গাড়িতে কখন হয়রানির শিকার হয়েছেন, সেটা জানা সহজ হয়।মামলা করে খুব বেশি সুবিধা পাওয়া যাবে না। এক গবেষণায় দেখা গেছে, সাজার হার মাত্র ৩ শতাংশ। আর এত লম্বা সময় লাগে যে এ মামলার ফল আপনি দেখে যেতে না-ও পারেন। এখন কয়েকটা হেল্পলাইন আছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের হেল্পলাইন ৩৩৩। পুলিশ প্রশাসনের হেল্পলাইন ৯৯৯। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ১০৯। মানুষ অনেক ক্ষেত্রে বুঝতে পারে না, সে কোন নম্বরে কল করবে। দুদক একটা করেছে ১০৬। প্রথম মাসে এখানে কল এসেছে প্রায় দেড় লাখ। পরের মাসে দুই থেকে তিন হাজার। মানুষ ঠিক বুঝে উঠতে পারছে না, কোন নম্বরে তারা কল করবে। আমরা ৯৯৯, ৩৩৩ ও ১০৯-এর সঙ্গে সমন্বয় করেছি। এখন একজন ভুক্তভোগী যেকোনো নম্বরে কল করলে তিনি তাঁর প্রয়োজনীয় সেবা পাবেন। দুই বছর আগে যৌন হয়রানি প্রতিরোধে একটা অত্যাধুনিক ডিভাইস করেছি। মুঠোফোনে ডিভাইসটি ডাউনলোড করে রাখতে হবে। এটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থল, তাদের কথাবার্তা, ছবিসহ আমাদের কাছে চলে আসবে। এরপর নিকটতম পুলিশ স্টেশনে যাবে। পুলিশ ব্যবস্থা নেবে, না নিলে জেলা প্রশাসকের কাছে যাবে। এসব বিষয় মানুষকে সচেতন করতে হবে। জানাতে হবে। মো. মুজিবুল হক আজ আমরা কর্মস্থলে যৌন হয়রানি নিয়ে আলোচনা করছি। আমরা অনেক এগিয়েছি বলে এটা সম্ভব হচ্ছে। কিন্তু আমাদের আরও অনেক দূর যেতে হবে। এখন আমার এলাকায় গেলে, গ্রামে গেলে নারীরা প্রশ্ন করেন, তাঁদের রাস্তা হয়নি কেন? জানতে চান, আমরা কী করি? এখন নারীরা জানেন তাঁদের এসব জানার অধিকার আছে। অভিযোগ রয়েছে, মুঠোফোনের মাধ্যমে ছেলেমেয়েদের অনেকে বিপথগামী হচ্ছে। কোনটি যৌন হয়রানি, কোনটি যৌন হয়রানি নয়-তা নিয়েও বিভ্রান্তি রয়েছে। এসব বিষয় স্পষ্ট হওয়া দরকার। তবে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়, একটা নির্দিষ্ট সীমার বাইরে গেলে সেটা যৌন হয়রানি হবে। শাস্তি প্রয়োগের পাশাপাশি সবখানে সচেতনতা বাড়াতে হবে। যৌন হয়রানি প্রতিরোধে দ্রুত বিচার করে শাস্তি দৃশ্যমান করতে হবে। ফিরোজ চৌধুরী কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানির প্রতিকার বিষয়ে আজ একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হলো। আলোচনায় অনেক পরামর্শ ও দিকনির্দেশনা এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্যোগ নেবে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আলোচনায় সুপারিশ *কিছু কারখানায় যৌন হয়রানির জন্য অভিযোগ বাক্স আছে। কিন্তু কীভাবে অভিযোগ করতে হবে, এর নির্দেশনা থাকা প্রয়োজন *বাড়ি, কর্মস্থল, পরিবহন, রাস্তাঘাটসহ প্রায় সব ক্ষেত্রে নারীকে যৌন হয়রানির শিকার হতে হয়। যৌন হয়রানি রোধে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন জরুরি *পোশাক, চা, চামড়াসহ বিভিন্ন শিল্পে শ্রমজীবী নারীরা কাজ করছেন। কিন্তু তাঁরা কোথায় কীভাবে আছেন, এর সঠিক তথ্য থাকা প্রয়োজন *আইনের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা দরকার *পরিবার থেকেই নারীর প্রতি সম্মানের বিষয়টি নিশ্চিত করতে হবে *যৌন হয়রানি মোকাবিলায় প্রতিষ্ঠানের মালিকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি *যৌন হয়রানি বন্ধে কমিটিকে কার্যকর ভূমিকা পালন করতে হবে *যৌন হয়রানি হলে অবশ্যই কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন *শ্রমজীবী নারীর চাকরির নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে যাঁরা অংশ নিলেন মো. মুজিবুল হক:চেয়ারম্যান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আবুল হোসেন:প্রকল্প পরিচালক, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্প, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় শাহীন আনাম:নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন মো. মতিউর রহমান:উপমহাপরিদর্শক ও প্রকল্প পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ফজলুল হক:সাবেক সভাপতি, বিকেএমইএ ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন তানিয়া হক:অধ্যাপক,উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এম রবিউল ইসলাম:উপপরিচালক, জাতীয় মানবাধিকার কমিশন রুমানা রশীদ:সদস্য, যৌন হয়রানি প্রতিরোধ কমিটি, বিজিএমইএ রোকেয়া রফিক বেবী:নির্বাহী পরিচালক, কর্মজীবী নারী বনশ্রী মিত্র নিয়োগী:জেন্ডার অ্যাডভাইজার, মানুষের জন্য ফাউন্ডেশন শিপ্রা চৌধুরী:প্রশিক্ষণ কর্মকর্তা, আইএলও ঢাকা সিফাত-ই-নূর খানম: আইনজীবী, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) মমতাজ বেগম:সভাপতি, আওয়াজ ফাউন্ডেশন ইসরাত জাহান:প্রকল্প কর্মকর্তা, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন সোমা দত্ত:কর্মসূচি ব্যবস্থাপক, মানুষের জন্য ফাউন্ডেশন বিলকিস বেগম:সভাপতি, সম্মিলিত শ্রমিক ইউনিয়ন সূচনাবক্তব্য আব্দুল কাইয়ুম: সহযোগী সম্পাদক,প্রথম আলো সঞ্চালনা ফিরোজ চৌধুরী: সহকারী সম্পাদক,প্রথম আলো | 8 |
রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রেমিনা দখল করে নিয়েছে। সোমবার ব্যাপক গোলাবর্ষণ ও হামলার পর রুশ বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।লুহানস্কের আঞ্চলিক গভর্নর সের্গেই গেইডে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, 'রোববার রাত থেকে রুশ বাহিনী ক্রেমিনাতে বড় ধরনের হামলা করতে শুরু করে। এরপর সোমবার তারা শহরটির দখল নেয়।'সের্গেই গেইডে আরও বলেন, 'দোনেৎস্ক, লুহানস্ক এবং খারকিভ অঞ্চলের প্রায় পুরো ফ্রন্ট লাইন বরাবর রুশ বাহিনী আমাদের প্রতিরক্ষা ভেঙে ফেলার চেষ্টা করছে। সৌভাগ্যবশত আমাদের সামরিক বাহিনী সেখানে নিয়ন্ত্রণ ধরে রেখেছে।' ক্রেমিনা দখলের কথা স্বীকার করে তিনি বলেন, 'ক্রেমিনা এবং আরেকটি ছোট শহরে (রুবিঝন) তারা ঢুকে পড়েছে। আমাদের সেনারা পিছু হটেছে। তবে লড়াই অব্যাহত রয়েছে। আমরা আমাদের জায়গাগুলো এত সহজে ছেড়ে দেব না।'ইউক্রেনের প্রশাসনিক কেন্দ্র ক্রামতোর্স্ক থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের শহর ক্রেমিনা। এখানে প্রায় ২০ হাজার মানুষ বাস করেন। এটি রুশ বাহিনীর একটি কৌশলগত লক্ষ্যবস্তু।এএফপির সাংবাদিকেরা জানিয়েছেন, রুবিঝনের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। সেখানে দুই বাহিনীর মধ্যে কামান ও মর্টার যুদ্ধ হয়েছে। কামানের গোলার আঘাতে কালো ধোঁয়া এবং আগুন দেখা গেছে।এদিকে খারকিভের অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ বাহিনীর গোলাগুলিতে খারকিভে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। | 3 |
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি মুহূর্তে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে একযোগে তাণ্ডব চালাচ্ছে মারণ এই ভাইরাস। এর বিষাক্ত ছোবলে ইতোমধ্যে বিশ্বব্যাপী ১৭ লাখ ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৮ শতাধিক মানুষের। বিশ্বের অন্যান্য দেশের মতো প্রাণঘাতী এই ভাইরাস থাবা বসিয়েছে যুক্তরাজ্যেও। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৭৯ হাজার আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৭৫ জনের। জানা গেছে, ট্যাক্সিতে উঠে একজন নারী যাত্রী একনাগাড়ে কাশি দেওয়ার জেরে আক্রান্ত হন দক্ষিণ লন্ডনের ৩৩ বছর বয়সী আইয়ুব আখতার । এরপরই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। আইয়ুবের ভাই ইয়াসের বলেন, কাশি দেওয়া ওই নারী যাত্রীকে বহনের পর আমার ভাই করোনা আক্রান্ত হয়। তিনি আরও বলেন, ভাই আমাদের বলেছিল- একজন যাত্রী ট্যাক্সিতে উঠে একনাগাড়ে কাশি দিয়েছে। সেই ঘটনার জেরে তার ভয় হচ্ছে। এর কয়েকদিন পর তারও কাশি শুরু হয়। এমনকি রাতের বেলা আমার ঘর থেকে তার হৃদয় বিদারক কাশির শব্দ শুনতাম। ওই সময় সে শ্বাস নিতেও কষ্ট পেত। ইয়াসের বলেন, একপর্যায়ে ভাইয়ের পরিস্থিতি খারাপ হলে আমরা অ্যাম্বুলেন্স ডাকি। প্রথমে ক্রাইডনের মেডে হসপিটালে ভর্তি করা হয়। পরে ভাইকে স্থানান্তর করা হয় সেন্ট জর্জ'স হসপিটালে। মুঠোফোনে এক বার্তায় নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সে আমাদের জানায়, আমি সত্যিই ভয়ে আছি। আমার জন্য তোমরা দোয়া করো। তার কয়েকদিন পরই সে মারা গেল। তিনি আরও বলেন, আমরা ভাইকে দেখতে যেতেও পারিনি। কিন্তু আমরা জানি, সে খুব খারাপ অবস্থার মধ্যে ছিল। কারণ, আমরা তাকে বার্তা পাঠালেও সে পাল্টা বার্তা দিতে একদিনেরও বেশি সময় নিত। ইয়াসের বলেন, ভাই আমাদের কাছে বার্তা পাঠিয়েছিল- সে খুব ভয়ে আছে। কারণ ডাক্তাররা তাকে শ্বাস-প্রশ্বাস চালিয়ে যেতে বলেছে। কিন্তু সে নিজের ফুসফুস দিয়ে শ্বাস টেনে নিতে পারছে না। সবকিছু খুব অল্প সময়ের মধ্যে ঘটছিল। শেষ পর্যন্ত তার খারাপ পরিণতি হলো। তিনি আরও বলেন, আমরা তাকে দেখার অনুমতি পাইনি। তার শেষকৃত্য কখন করা হবে, সে ব্যাপারেও জানি না। অথচ আমাদের ধর্মে শেষকৃত্য করা হয় মারা যাওয়ার এক বা দুইদিনের মধ্যে। সূত্র: গার্ডিয়ান, ডেইলি মেইল বিডি প্রতিদিন/কালাম | 4 |
বাগমারায় কয়েক বছর ধরেই শুরু হয়েছে বাণিজ্যিকভাবে লিচু চাষ। ইতিমধ্যে লিচুগাছে ফুল ছেয়ে গেছে। এতে চাষিরা ভালো ফলনের আশা করছেন। এ ছাড়া মুকুল পরিচর্যায় কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ দিচ্ছে।উপজেলার মাড়িয়া গোয়ালকান্দি ও হামিরকুৎসা এলাকা ঘুরে দেখা গেছে, বাণিজ্যিকভাবে লিচু বাগান শুরু করেছেন অনেকে। বাগানগুলোতে মুকুলে ছেয়ে গেছে।উপজেলার মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামটি লিচুবাগানের জন্য বেশ পরিচিত। এই গ্রামেরই বাসিন্দা উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি তিন বছর আগে স্বল্প পরিসরে লিচুবাগান শুরু করেন। বর্তমানে সাড়ে তিন বিঘা জমিতে লিচুবাগান সম্প্রসারণ করেছেন।উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের এসব বাগান এখন মুকুলে ছেয়ে গেছে। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। আসাদুজ্জামান জানান, লিচু বাগান করে অল্প পরিশ্রমে বেশি লাভবান হওয়া যায়। রাজনীতির পাশাপাশি তিনি নিজেই এসব বাগানের পরিচর্যা করে।ওই গ্রামের আরেক লিচু চাষি লুৎফর রহমান জানান, এবার লিচুর মুকুল আসার পর কিছুটা বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে লিচু বাগানের অনেক উপকার হয়েছে। মুকুল শক্ত হয়েছে। এবার লিচুর বাম্পার ফলন হবে বলে তিনি আশা করছেন।গোয়ালকান্দির আরেক লিচু চাষি আহাদ আলী বলেন, পাঁচ বছর ধরে তিনি লিচুর বাগান করছেন। দুই বিঘা জমিতে লিচুর এই বাগান গড়ে তুলেছেন। এবার তার বাগানের প্রত্যেকটি গাছে মুকুল এসেছে। তিনি কৃষি বিভাগের পরামর্শে এসব বাগানের পরিচর্যা করেছেন।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, 'এই উপজেলায় প্রায় ২০ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। আমের চেয়ে লিচু বাগান করে ব্যাপক লাভবান হওয়ায় অনেক কৃষক এখন লিচু বাগানের প্রতি ঝুঁকে পড়েছেন। আমরা কৃষকদের উন্নত লিচু চাষ ও বাগান পরিচর্যায় বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি।' | 6 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিভাগের দশম ব্যাচের আয়োজনে বিভাগের একটি কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলের আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিভাগের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনেও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।ইফতার মাহফিলে বিভাগের সহকারী অধ্যাপক মো. রাইসুল ইসলাম ও প্রভাষক শেখ আবু রাইহান সিদ্দিকী উপস্থিত ছিলেন।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দশম ব্যাচের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। একই ব্যাচের শিক্ষার্থী নোমান বিল্লাহ দোয়া মাহফিল পরিচালনা করেন।এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত সহপাঠী সাবরিনা আক্তার মিতুসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মৃত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনা করা হয়। | 6 |
ফিটনেসের প্রধান সেনাপতি আবার দুর্দান্ত ফ্যাশন অনুষঙ্গ-একের ভেতর দুই। স্মার্ট যুগে এটি এখন আর স্বপ্ন নয়; বরং ব্যবহার না করলে আপনারই হতে পারে কিছুটা পিছিয়ে পড়ার অনুভূতি। জানাচ্ছেন আনিকা জীনাত।ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে হাতঘড়ি পরার চল শুরু হয়েছিল আঠারো শতকে। নারীরাই ছিলেন তার প্রধান ক্রেতা। পুরুষেরা এর প্রয়োজনীয়তা বুঝতে পারেন যুদ্ধের সময়।কথিত আছে, আঠারো শতকের শেষ দিকে, যুদ্ধের সময় পকেট থেকে বারবার ঘড়ি বের করে দেখতে বিরক্তবোধ করতেন নেপোলিয়ান বোনাপার্ট। এ ছাড়া যুদ্ধক্ষেত্রে রণকৌশল সাজানোর জন্য একত্রে এক জায়গায় জড়ো হওয়ার জন্য বিভিন্ন ইশারা-ইঙ্গিতের সাহায্য নেওয়া হতো। ফলে শত্রুপক্ষ বুঝে ফেলবে-এই ভয় থাকত। হাতঘড়ি ব্যবহারের ফলে যুদ্ধের সময় সমন্বয় করা সহজ হয়ে যায়। সে সময় যুদ্ধের কৌশল ছিল অভিনব।যুদ্ধক্ষেত্র পেরিয়ে হাতঘড়ি ব্যবহারের সুবিধার কথা সাধারণ মানুষের কানেও পৌঁছে যায়। সে সময় পকেটঘড়ির সঙ্গে চামড়ার বেল্ট বেঁধে হাতঘড়ি তৈরি করা হতো। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ হাতঘড়ির উৎপাদন শুরু হয়। স্বয়ংক্রিয় হাতঘড়ি উদ্ভাবিত হয় ১৯২৩ সালে। সে সময় হাতঘড়ি পরতেন শুধু ধনীরা। ডিজিটাল ঘড়ির যুগ শুরু হয় ১৯৭২ সাল থেকে।হাতঘড়িকে আস্ত কম্পিউটার বানানোর কাজটি করেন স্টিভ মান। তাঁকে বলা হয় 'ফাদার অব ওয়্যারেবল কম্পিউটিং'। ২০১০ সাল থেকে ফিটনেস ট্র্যাকার ও যোগাযোগের মাধ্যম হিসেবে জনপ্রিয় হতে শুরু করে স্মার্টওয়াচ। অ্যাপল, ফিটবিট, হুয়াওয়ে, ফসিল, অ্যামাজফিট এখন প্রথম সারির স্মার্টওয়াচ নির্মাতা কোম্পানি। গত বছর বিক্রি হয় ২৩ মিলিয়ন স্মার্টওয়াচ।স্মার্টওয়াচ কেন জনপ্রিয়ফোন কল রিসিভ করা, মেসেজ পাঠানো কিংবা খবর দেখার জন্য স্মার্টওয়াচ বেশ সুবিধাজনক। তবে এসব তো ফোনেই করা সম্ভব। তাহলে একই কাজে দাম দিয়ে স্মার্টওয়াচ কেন কিনছে মানুষ-এমন প্রশ্ন আসতেই পারে।স্মার্টফোনেরই ছোট্ট সংস্করণ হলে স্মার্টওয়াচ বাজার পেত না। স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা এই ঘড়িকে ফিটনেস ট্র্যাকার হিসেবে ব্যবহার করেন বলেই আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছে স্মার্টওয়াচ। শরীরে অক্সিজেনের মাত্রা মাপতে, ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) দেখতে ও ব্যায়ামের সময় কত ক্যালরি খরচ হলো তা দেখতে স্মার্টওয়াচের বিকল্প নেই। এ তথ্যগুলো একেবারে সঙ্গে সঙ্গে দেখা যায়। নেওয়া যায় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে ফিট থাকা হয়ে ওঠে সহজ।অ্যাপলের সর্বশেষ স্মার্টওয়াচ সিরিজ ৭ পরে পানির নিচে ৫০ মিটার গভীরেও যাওয়া যাবে। ফিটনেসের জন্য আলাদা অ্যাপও এনেছে অ্যাপল। অ্যাপটিতে ৫ থেকে ৪৫ মিনিটের ১১টি ওয়ার্কআউট ভিডিও দেখার সুযোগ আছে। শুধু তা-ই নয়, হাঁটার সময়, গাড়ি বা সাইকেল চালানোর সময়, বাসে করে কোথাও যাওয়ার সময় অ্যাপল ওয়াচই পথ দেখিয়ে দেবে। যদি সাইকেল চালাতে বা দৌড়াতে গিয়ে পড়ে যান, তবে 'ফল ডিটেকশন ফিচারটি' স্বয়ংক্রিয়ভাবে ইমার্জেন্সি এসএমএস পাঠানোর অপশন দেখাবে। শিক্ষার্থী মোশারফ হোসেন দুই মাস ধরে স্মার্টওয়াচ ব্যবহার করছেন। তিনি জানান, স্মার্টওয়াচ দেখতে যেমন ফ্যাশনেবল, তেমনি কাজের। ছোট্ট স্ক্রিনেই ব্লাড প্রেশার দেখা যায়। কত ধাপ হাঁটলেন তা হাত উঁচু করলেই দেখতে পারেন তিনি। পকেট থেকে ফোন বের করার প্রয়োজন পড়ে না। ফেসবুক বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনও দেখা যায়। এক চার্জেই চার-পাঁচ দিন চলে। স্মার্টওয়াচের ফাইন্ড ইয়োর ফোন ফিচার ফোন খোঁজার কাজটিও করে দেবে।ফিচারটি অন করলে ফুল ভলিউমে রিং হতে থাকবে ফোনে। গান শুনতে স্মার্টফোনেরও প্রয়োজন হয় না এখন। ওয়াই-ফাই থাকলে গান ডাউনলোড করা যায় স্মার্টওয়াচে। সাইকেল বা গাড়ি চালানোর সময় চালকের মনোযোগে যাতে ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে স্মার্টওয়াচ ভাইব্রেট করে। বিভিন্নভাবে ভাইব্রেট করে বলে না তাকিয়েই বোঝা যায় কোন দিকে মোড় নিতে হবে। কিছু স্মার্টওয়াচে সিমকার্ড থাকে। সঙ্গে মোবাইল ফোন না থাকলেও সরাসরি কলও করা যায়।প্রযুক্তিবিষয়ক লেখক আশরাফুল ইসলাম জানান, ফোন চার্জে থাকলে অনেক সময় গুরুত্বপূর্ণ কল বা মেসেজ চোখে পড়ে না। কিন্তু একটি স্মার্টওয়াচ থাকলে কোনো নোটিফিকেশন দেখা বাদ যায় না। সব স্মার্টওয়াচেই চলে আসে। ফিটনেস ধরে রাখতেও বেশ সহায়ক এটি। অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকলে ওঠার কথা মনে করিয়ে দেয়। কোনো জায়গার শব্দ নির্দিষ্ট সীমা অতিক্রম করলেও স্মার্টওয়াচ সেটা মনে করিয়ে দিয়ে সরে যেতে বলে নিরাপদ জায়গায়।কেনার আগেফোনের সঙ্গে কানেক্ট করা যাবে না এমন স্মার্টওয়াচ কিনবেন না।হার্ট রেট সেন্সর ও জিপিএস সেন্সর আছে কি না, দেখে নিতে হবে।এক চার্জে কত দিন চলবে, তা জেনে নিতে হবে।ব্যান্ড বা স্ট্র্যাপ রিপ্লেস করার সুবিধা আছে কি না, জেনে নিন।প্রয়োজনীয় অ্যাপ আছে কি না, জেনে নিতে হবে। যেমন আইওটি ডিভাইস নিয়ন্ত্রণের অ্যাপ আছে কি না, তা দেখে নিতে হবে।দরদামবাজারে ২ হাজার থেকে শুরু করে ৫১ হাজার টাকার মধ্যে ব্র্যান্ডভেদে স্মার্টওয়াচ পাওয়া যায়। ভালো ব্র্যান্ডের স্মার্টওয়াচ কিনতে চাইলে খরচ একটু বেশি পড়বে। | 4 |
জ্বালানি তেলের দাম এবং গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বাম সংগঠনগুলো। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিন এলাকায় জড়ো হন বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরা।অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল প্রায় আধা ঘণ্টার জন্য বন্ধ ছিল। এরপর পুলিশ এসে অনুরোধ করলে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা কর্মসূচি তুলে নেন। অবরোধে অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও পাহাড়ি ছাত্র পরিষদের শতাধিক নেতা-কর্মী।অবরোধ চলাকালে সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, দেশে আজ তেলের রাজনীতি চলছে। এই তেল দিয়ে সাধারণ জনগণ ছাড়া সবাই লাভবান হচ্ছে। তেলের মূল্যবৃদ্ধির প্রভাব দেশের সবকিছুর ওপর গিয়ে পড়ছে। এটা কোনো সাধারণ বিষয় নয়, ভাড়া বাড়ানোর চক্রান্ত সারা দেশের মানুষকে ভুক্তভোগী করছে। জ্বালানি তেল এবং বাসভাড়া বৃদ্ধির চক্রান্তের বিরুদ্ধে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যতক্ষণ না পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসবে ঠিক ততক্ষণই আন্দোলন চলবে।ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনিক রায় বলেন, 'জ্বালানি তেলসহ সবকিছুর ওপর দাম বাড়িয়ে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। এর সঙ্গে বৃদ্ধি পেয়েছে বাসভাড়া। এভাবে আর চলতে পারে না।' | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.