text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
বিএনপির ওপর ক্ষোভ ঝেড়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তাকে উদ্ধৃত করে যে বক্তব্য দিয়েছেন, তাতে তিনি খুশি নন। কারণ ওই আলাপে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বিএনপি নেতাদের কাছে কোনো উদ্বেগ জানাননি। কিন্তু তাকে উদ্ধৃত করে সেই উদ্বেগের কথা বলা হয়েছে যা সত্য নয়। বুধবার (২০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত 'ডিক্যাব টকে' এ কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে ডিক্যাব টকে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন। জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার আরও বলেন, গত ১৭ মার্চ বৈঠকের ভুলভাবে বক্তব্য উপস্থাপন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে জার্মানি। নির্বাচন ঘিরে সহিংসতা না হয়, সেটাই চায় জার্মানি। অপর প্রশ্নের জবাবে আখিম ট্রোস্টার জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে জার্মানি। জার্মান রাষ্ট্রদূত দাবি করেন, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তাকে ভুলভাবে উপস্থাপন করেছেন। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না জার্মানি। বাংলাদেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করার আগ্রহ নেই। বিএনপির সঙ্গে আমার যে বৈঠক হয়েছে, সেখানে বিএনপি নেতারা কেন নির্বাচনে অংশ নেয়নি বা নিতে চায় না সেই বিষয়টি আমাকে ব্যাখ্যা করেছে, এর বেশি কিছু না। তিনি আরও বলেন, আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটা সত্য নয়। এটা যদি আমার কথা হয়ে থাকে, আমি নিজেই আমার কথা বলতে পারি। নির্বাচন সামনে রেখে গতবারের মত বিদেশি রাষ্ট্রদূতদের কোনো পর্যবেক্ষণ জোট এখনো তৈরি হয়নি বলে জানান আখিম ট্রোস্টার। মানবাধিকার সমুন্নত রাখাকে জার্মান পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ উল্লেখ করে আখিম টোস্টার বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের পর্যবেক্ষণের বিষয়ে সরকারের সঙ্গে আমরা আলোচনা করছি। দ্বিপক্ষীয়ভাবে আলোচনার পাশাপাশি জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামেও এ নিয়ে আমাদের আলোচনা হয়। এক প্রশ্নের উত্তরে জার্মান রাষ্ট্রদূত বলেন, নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। দলটি কেন নির্বাচনে অংশ নেয়নি, সেটা বৈঠকে জানিয়েছে। গত ১৭ মার্চ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আখিম ট্রোস্টারের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন-এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রদূত কি বলেছেন? এমন প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র সম্বন্ধে বিশ্বব্যাপী সবাই অবগত আছে। এখানে নতুন করে বলার কিছু নেই। এসব ব্যাপারে তারা উদ্বিগ্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে আমীর খসরু বলেন, নির্বাচনের বিষয় বাদ দিয়ে তো কোনো আলোচনা হতে পারে না। কারণ, আগামী নির্বাচন প্রশ্নে সবার চোখ তো বাংলাদেশের দিকে। স্বাভাবিকভাবে তারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে, আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে? এ ব্যাপারে তাদেরও পর্যবেক্ষণ আছে। নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রদূত কিছু জানতে চেয়েছেন কি না, এই প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে অংশগ্রহণ তো আমাদের দলের নিজস্ব ব্যাপার। | 6 |
ঢাকা: গ্রামের ন্যায় নগর বা শহরেও গরিব-দুঃখী অসহায় মানুষ বসবাস করে। ক্ষুদ্র-ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির জন্য এসব নিম্ন আয়ের মানুষকে আদালতের শরণাপন্ন হতে হয়। সিটি করপোরেশনে বসবাসরত নাগরিকদের জন্য নগর আদালত আইন বা অন্য কোন নামে আদালত প্রতিষ্ঠিত হলে নাগরিকরা দ্রুত বিচার পাবেন এবং উপকৃত হবে। সে জন্য গ্রাম আদালতের মতো নগর আদালত প্রতিষ্ঠা করার দাবি যৌক্তিক।আজ সোমবার 'নগর আদালত আইন: প্রস্তাবিত রূপরেখা এবং বাস্তবায়নের সম্ভাবনা' শীর্ষক ভার্চ্যুয়াল সংলাপে অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এ মন্তব্য করেন।এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন এবং নাগরিক উদ্যোগ এই ভার্চ্যুয়াল সংলাপের আয়োজন করে।মন্ত্রী বলেন, গ্রাম আদালত বা নগর আদালত যেটাই করা হোক না কেন যদি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা না যায় তাহলে প্রত্যাশিত লক্ষ্য অর্জিত হবে না। কোনোক্রমে মানুষের জনদুর্ভোগ বাড়ানো যাবে না।ক্ষমতায়ন করার আগে জবাবদিহিতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উত্তম মানুষ বা অধম মানুষ যেই হোক না কেন তাঁকে যদি স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতার আওতায় আনা না হয় তাহলে সে বিপথে যাবেই।তাজুল ইসলাম বলেন, জনমানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের বিকল্প নেই। জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানগুলোকে আরও জবাবদিহির আওতায় আনাতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সংলাপে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট সংস্থার জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। | 6 |
কঠোর নিরাপত্তা ও পুলিশের বেষ্টনির মধ্যেই হেফাজতের নেতাকর্মীরা কিশোরগঞ্জে শহরের পুরান থানা এলাকায় হরাতলের সমর্থনে মিছিল ও পিকেটিং করে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। জ্বালিয়ে দেয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল ও বিক্ষোভ করলেও মোটামুটি পরিস্থিতি শান্ত ছিল। তবে দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শহীদী মসজিদের সমানে থেকে হেফাজতকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের সময় হঠাৎ লাঠিসোঁটা নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতার প্রতিকৃতি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। অফিসের চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে। তখন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এদিকে সন্ধ্যার পর স্টেশনরোডে অবস্থিত সদর উপজেলা বিএনপি কার্যালয় ও রথখলা এলাকায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা কার্যালয় দুটির আবসাবপত্র রাস্তায় ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম বলেন, হরতালের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তাহলে বিএনপি অফিস কেন ভাঙচুর করা হবে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। আওয়ামী লীগ অফিসে হামলার পর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হরতালবিরোধী মিছিল করে। এ সময় শহরের গৌরাঙ্গবাজার, রথখলা মোড়, পুরানথানা, তেরিপট্টি এলাকায় হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আশফুল ইসলাম টিটু বলেন, হেফাজতের তাণ্ডবের পর দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করে তাদের প্রতিহত করে। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হেফাজতের নাশকতার সঙ্গে বিএনপির লোকজন জড়িত ছিল। তবে বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ হামলার শিকার আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, হরতালের নামে যারা নৈরাজ্য করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
দেশের বৃহত্তর ফরিদপুর এবং বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী নিয়ে পদ্মা ও মেঘনা নামে নতুন দুটি বিভাগ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 'আমি কুমিল্লা নাম দেব না। কারণ এই নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত।'আজ বৃহস্পতিবার কুমিল্লা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, 'বিভাগের বিষয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। দুইটা বিভাগ বানাব। দুইটা নদীর নামে। একটা পদ্মা, আরেকটা মেঘনা। এই দুই নামে দুইটা বিভাগ করতে চাই।'এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, 'আপা, আমি একটু বলতে চাই। কুমিল্লার নামে করেন।'জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'কু' নাম দিব না আমি। কুমিল্লা দিব না।'' এ সময় বাহার আবারও প্রধানমন্ত্রীর কাছে একই দাবি করেন।শেখ হাসিনা বলেন, 'না আমি দেব না তো বললাম। তোমরা যদি রাজি থাকো। ওই কুমিল্লা নাম নিলেই মোশতাকের কথা মনে ওঠে।'বাহার বলেন, 'কোনো কুলাঙ্গারের নামে দেশের পরিচয় হয় না আপা। বাংলাদেশের পরিচয় বঙ্গবন্ধুর ওপর। মোনায়েম খানের ওপর না। বঙ্গবন্ধুকেই চিনে সারা বিশ্ব। বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ। কোনো কুলাঙ্গারের নামে না।'পরে বাহার কথা বলতে চাইলে প্রধানমন্ত্রী তাঁকে থামান। বলেন, 'তুমি যদি কুমিল্লা বলো, তাহলে শুধু কুমিল্লা হবে কেন? চাঁদপুর বলে আমার নাম হবে। নোয়াখালী বলে আমাদের নাম। কারণ নোয়াখালী সব থেকে পুরোনো একটা। কুমিল্লা তো ত্রিপুরার ভগ্নাংশ।'এ সময় বাহার বলেন, এতগুলো বিভাগ দিয়েছেন। কোথাও সমস্যা হয়নি। কুমিল্লা এসে সমস্যা কেন হবে?'প্রধানমন্ত্রী বলেন, 'আমি ফরিদপুর বিভাগ করব পদ্মা নামে। কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে। কারণ পদ্মা-মেঘনা-যমুনা। তোমার আমার ঠিকানা। এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে, বিজয়ী হয়েছে।'এ সময় বাহার আবারও বলেন, 'আমাদের কুমিল্লার সব মানুষ, এই নামেই চায়।'জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'এই নামে অন্য জেলাগুলো আসতে চায় না। আমরা চেষ্টা করেছি তো। নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া এই নামে আসবে না।'এ সময় বাহার প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, সিলেটের বিষয়ে কি সবার কাছে জিজ্ঞেস করে দিয়েছেন?' জবাবে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ, জিজ্ঞেস করেছি।' এ সময় প্রধানমন্ত্রী বলেন, তাহলে তুমি সবার কাছ থেকে লেখায় আনো।' জবাবে বাহার বলেন, আপনি দিলেই মানবে। আপনি মুখ দিয়ে বললে সব হবে।'প্রধানমন্ত্রী বলেন, আমি তো দিচ্ছি, পদ্মা, মেঘনা, যমুনা নাম দিয়ে। তুমি ছাত্রজীবনে স্লোগান দাও নাই, পদ্মা-মেঘনা, যমুনা। তোমার আমার ঠিকানা। পিণ্ডি না ঢাকা। ঢাকা ঢাকা। তাহলে তুমি থাকো। যদি বিভাগ চাও, তবে আমি মেঘনা না করে দিতে পারি। মেঘনাটা পার হয়ে যেতে হয় কুমিল্লায়। আর পদ্মা পার হয়ে যাব ফরিদপুরে।'এ সময় বাহার বলেন, আমরা আমাদের আপা হিসাবে চাই, বঙ্গবন্ধুর কন্যা ফেরত দিবে না বাহারকে।'জবাবে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু পার হয়ে পদ্মায় যাব। তোমার মেঘনা, গোমতী ও তিতাস সেতু করে দিয়েছি। সবই তো করে দিয়েছি। কোনটা বাকি রেখেছি? আমি তো বললাম অন্য জেলা থাকবে না।'জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'তাহলে ব্রাহ্মণবাড়িয়া চায় তাদের নাম হোক, ফেনীও তাদের নাম চায়। চাদপুর নামটা তো আরও সুন্দর। কুমিল্লার আসল নাম ছিল ত্রিপুরা। এটা ভুলে যেও না। এখনো পুরোনো কাগজে ত্রিপুরা লেখা আছে। পুরোনো দলিলে ত্রিপুরা লেখা আছে। আমার প্রস্তাব রাখলাম, যদি পছন্দ হয় ভালো। না হলে হবে না। আমি কী করব। আমাদের দুটি বড় নদী। এই নামগুলো সম্মান দিয়ে রাখতে চাই। যে স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই নাম রাখতে চাই।' প্রধানমন্ত্রী তাঁর প্রস্তাব গ্রহণ করার জন্য অনুরোধ জানান।প্রধানমন্ত্রী বলেন, ঢাকা থেকে কুমিল্লা যেতে হলে তিনটা ফেরি পার হতে হতো। কত লম্বা সময় লাগত। এখন তো ঢাকা-কুমিল্লা মিশে যাচ্ছে। | 6 |
ছিল ভুলের পরে ভুল বানান। ৬ লাইনের বিজ্ঞপ্তিতে ভুল ছিল ২২টি। তা নিয়েই যোগাযোগমাধ্যমে ছিল হাসাহাসি।সবাই বাংলা ভাষা শুদ্ধভাবে লিখবেন, এত বড় আশা করা অন্যায় হবে। অনেকেই আছেন, যাঁরা একবর্ণ বাংলা লিখতে পারেন না। আমরা আসলে তাঁদের নিয়ে কথা বলছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যিনি এ বিজ্ঞপ্তিটি লিখেছেন, তিনি যে অক্ষরজ্ঞানহীন নন, সে কথা নির্দ্বিধায় বলা যায়। এখানে চাকরি পেতে হলে নিশ্চয়ই পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হয়। এ রকম একটি বিজ্ঞপ্তি যিনি লিখলেন, তিনি আসলে চাকরির পরীক্ষায় কী প্রমাণ করেছিলেন, সেই প্রশ্নটা ওঠে। তার চেয়েও বড় কথা, বিজ্ঞপ্তিটি লাগানোর আগে তিনি কি কাউকেই দেখিয়ে নেননি? নিতে হয় না?শুদ্ধভাবে ইংরেজি বলতে না পারলে আমরা হাসাহাসি করি। কিন্তু শুদ্ধভাবে বাংলা বলা বা লেখা হয়তোবা আমাদের মনে সে রকম রেখাপাত করে না। নিজ ভাষার প্রতি এই অবহেলা ঔপনিবেশিক আমলের দাস্য মনোভাব কি না, কে জানে।একটি বৃহৎ বিদ্যাপীঠে বাংলা লেখার এহেন অবস্থা নিজেদের দৈন্যকেই উলঙ্গভাবে প্রকাশ করে। নিজ ভাষার প্রতি দায়িত্ব, মমত্ব, ভালোবাসা কিছুই যে হালে পানি পাচ্ছে না, অর্থাৎ ধীরে ধীরে আমরা আমাদের আত্মপরিচয় হারিয়েও দিব্যি সুখে রয়েছি, সেটাই মূর্ত হয়। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়তে থাকলে ধীরে ধীরে এ পতনটি টের পাওয়া যায়, তার আগে নয়।শিক্ষা নিয়ে গর্ব করার মতো অতীত নিশ্চয়ই আমাদের আছে। কিন্তু চর্চার অভাবে তাতে জং ধরেছে। বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণা আর সুষ্ঠুভাবে জ্ঞানচর্চার সুযোগ কমে গেছে। বিভিন্ন প্রকল্প, ক্লাসের বাইরেই অর্থ উপার্জনের নানা পথ খুলে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের আসল কাজটাই শিথিল হয়ে পড়ছে। আর এর ফাঁকফোকর দিয়ে ঢুকে পড়ছে এ ধরনের শিক্ষাহীন চর্চা। যাঁরা 'স্বশরীরে', 'ক্লাশে', 'অংশগ্রহন' শব্দগুলো লিখতে পারেন না, তাঁরা কীভাবে চাকরি পেলেন, সেটাই তো প্রশ্ন। যাঁরা তাদের মনোনীত করেছেন, তাঁদের কি কোনো দায় নেই?কে না জানে, মাতৃভাষার শক্তি অন্য যেকোনো ভাষার চেয়ে প্রবল। শুধু আত্মবিস্মৃত জাতি সে কথা স্বীকার করতে চায় না। তারা গ্রহণ-বর্জন বলতে বোঝে নিজেরটা বর্জন, অন্যেরটা গ্রহণ। ফলে গ্রহণে-বর্জনে সংস্কৃতি আর চাঙা হয়ে ওঠে না।যিনি এ রকম এক অসাধারণ বাংলা লিখেছেন, তাঁকে তাঁর ভুল ধরিয়ে দেওয়া কি হয়েছে? তাঁকে কি বোঝানো হয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাতৃভাষা নিয়ে এ রকম হেলাফেলা করতে নেই? এখানে নতুন করে ভাষা আন্দোলনের কথা আনলাম না। মাতৃভাষা কোন পর্যায়ে আছে, তা জানতে হলে টেলিভিশনে চোখ রাখুন, করপোরেট সংস্কৃতির ভেতরে ঢুকে যান, যোগ দিন ওয়াজ মাহফিলে। দেখবেন, বাংলাদেশ বাংলা ছাড়াই এগিয়ে চলেছে! | 6 |
ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দেশটির হাজার হাজার প্রবাসী বাংলাদেশি সকাল থেকে ঈদের জামাতে সালাত আদায় করেছেন। রাজধানী রোমসহ ইতালির ৫০টির বেশি স্থানে ঈদের সালাত অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে এক ব্যতিক্রমী ভাবধারায় এ উৎসব উদযাপন করতে হয়েছে ইতালির মুসলমানদের। প্রধানমন্ত্রী জোসেপ্প কন্তে, স্বাস্থ্যমন্ত্রী লুইজি দি মাইওসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদুল ফিতর উপলক্ষে ইতালির মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। ইতালির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও ইমানুয়েলের পার্কের পাশে। রোমের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকাদরসহ দূতাবাস কর্তৃপক্ষ, ইতালি আওয়ামী লীগ, ইতালী বিএনপি, বাংলাদেশ সমিতির একাংশ এবং কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান এখানে জামাতে ঈদের সালাত আদায় করেছেন। রাষ্ট্রদূত এসময় সবার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান। রোমের আরেকটি বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে লারগো প্রেনেসতিনার খোলা মাঠে। বাংলাদেশ সমিতির নির্বাচিত কমিটির আয়োজনে এবং ইতালি প্রবাসীদের সামাজিক সংগঠন 'ধুমকেতু'র সার্বিক সহায়তায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সহস্রাধিক মুসল্লি এখানে ঈদের সালাত আদায় করেছেন। কেবল রোমেই ২৭টি এবং ইতালির অন্যান্য শহর মিলিয়ে ৫০টির বেশি স্থানে ঈদের নামাজের আয়োজন করা হয়। | 4 |
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। আমরা সব দলের সঙ্গে কথা বলছি ঐক্যবদ্ধ হতে। ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি।আওয়ামী লীগ সরকার আমলা ও কয়েকজন লোকের ওপর নির্ভর করে টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, এই দেশে আমলাদের কোটি কোটি টাকার সম্পদ এখন। একজন পুলিশের সাব-ইন্সপেক্টরের ঢাকা শহরে বাড়ির সংখ্যা ১৮টি। এ ছাড়া দেশের বাহিরেও বাসা আছে। একজন পুলিশের যদি এই অবস্থা হয়, তাহলে গোটা সিস্টেমের কী অবস্থা এটা আপনারাই চিন্তা করে দেখেন।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আল মামুন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। | 9 |
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় খারকিভ অঞ্চলের ইজিয়াম নগরীতে ইউক্রেনীয় সেনাদের ওপর রাসায়নিক হামলার অভিযোগ উঠেছে। সেখানকার স্থানীয় একজন সিনিয়র কর্মকর্তা এ অভিযোগ করেছেন বলে নিউজ এজেন্সি 'অস্ট্রোভ' এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। "তবে বিষয়টি সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। কারণ সেখানে কোনও ল্যাব নেই যে, তারা দ্রুত দৌড়ে গিয়ে পরীক্ষা করাতে পারে। সেখানে কোনও মৃত্যুর ঘটনাও ঘটেনি। তবে কিছু রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে। বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার," আরেস্টোভিচ ইউটিউবে সাবেক রুশ আইনজীবী ও রাজনীতিবিদ মার্ক ফেইগিনকে এসব কথা বলেন। সূত্র: আল-জাজিরা বিডি প্রতিদিন/কালাম | 3 |
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যায় দায়ের করা মামলার প্রধান আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত ফারুক (৩০) শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলে। এ নিয়ে এ মামলায় তিনজন গ্রেফতার হয়েছে। র্যাব-১-এর উপ-পরিচালক মহিউল ইসলাম জানান, গত ২৯ এপ্রিল ঘটনার পর ফারুক গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পালিয়ে যায়। পরে খবর পেয়ে কাপাসিয়ায় র্যাব-১ সদস্যরা অভিযান চালালে টের পেয়ে সে আটরশি পীরের মাজারে অবস্থান নেয়। সেখান থেকে পীরের সাথে পরিচয় ও সখ্যতা হলে তার সাথে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় চলে যায়। সেখানে সে রড মিস্ত্রির সহকারি (নির্মাণ শ্রমিকের) কাজ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে ইসলামনগর এলাকায় অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়। প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পালিত মেয়ে আয়েশা আক্তারসহ বাবা হযরত আলী আত্মহত্যা করেন। মেয়েকে শ্লীলতাহানি, গরু চুরি যাওয়া ও প্রতিবেশীদের হামলার হুমকির বিচার না পাওয়ায় তিনি আত্মহত্যা করেন। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর (সিটপাড়া) গ্রামে। আত্মহত্যার পরদিন নিহতের স্ত্রী হালিমা বেগম ওই তিনজনসহ সাত জনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা দায়ের করেন। বিডি প্রতিদিন/২৭ মে ২০১৭/হিমেল | 6 |
আবারও ফুঁসে উঠেছেন ভারতের অন্যতম বৃহৎ প্রদেশ পাঞ্জাবের কৃষকেরা। মঙ্গলবার চণ্ডীগড়-মোহালী সীমান্তের কাছে অবস্থান কর্মসূচি নেন তারা। উৎপাদিত গমের ওপর উদ্বৃত্ত মূল্য এবং আসন্ন ধান রোপণে সরাকারী সহযোগিতাসহ বিভিন্ন দাবিতে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে চণ্ডীগড় রওনা হলে চণ্ডীগড়-মোহালী সীমান্তের কাছে তাঁদের আটকে দেওয়া হয়।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, পাঞ্জাবের কৃষক নেতা জগজিৎ সিং দালাল বলেছেন, যদি মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বুধবারের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় না বসেন এবং তাদের সমস্যা দূর করতে কোনো পদক্ষেপ না নেন তবে তারা ব্যারিকেড ভেঙেই চণ্ডীগড় অভিমুখে রওনা হবেন।এদিকে, আন্দোলনকারীদের রুখতে চণ্ডীগড়-মোহালী সীমান্তে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। মোহালী পুলিশ আন্দোলনকারীদের গতি রুখতে ব্যারিকেড স্থাপন, দাঙ্গা পুলিশ মোতায়েনসহ জল কামান প্রস্তুত রেখেছে। চণ্ডীগড় পুলিশের তরফ থেকেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।আন্দোলনকারীদের হয়ে এক নেতা বলেছেন, 'পাঞ্জাবে আমাদের সংগ্রাম শুরু হয়ে গেছে। দাবি না আদায় করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখানে মাত্র ২৫ শতাংশ কৃষক এসেছেন। আগামীকাল এর চেয়েও বেশি আসবেন। এটি আমাদের জন্য মরণপণ লড়াই।'গমের দামে কুইন্টাল প্রতি ৫০০ রুপি বেশি দেওয়া, ধান রোপণের সময় এগিয়ে আনা এবং বিদ্যুৎ বিল হ্রাস এবং ১০ থেকে ১২ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ বিভিন্ন দাবি উত্থাপন করেছে।সরকারকে চাপ দিতে পাঞ্জাবের বিভিন্ন প্রান্তের কৃষকেরা প্রয়োজনীয় খাদ্য, বিছানা, বৈদ্যুতিক পাখা, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী নিয়ে মোহালীর গুরুদুয়ারা আম্ব সাহেবে সমবেত হতে থাকেন। সেখান থেকেই তাঁদের যাত্রা শুরু হয় চণ্ডীগড়ের দিকে। | 3 |
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তথ্য বলছে, রাশিয়া ১৯৪৫ সালের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে। শনিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সব লক্ষণ বলছে, রাশিয়ার পরিকল্পনাটি কিছু ক্ষেত্রে ইতোমধ্যে শুরু হয়েছে। জনসন বলেন, গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া একটি আগ্রাসন শুরু করতে চায়, যা ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলবে। খবর বিবিসির তিনি বলেন, মানুষের জীবনে যে নিছক ক্ষতি হবে, তা মানুষকে আগে থেকে বুঝতে হবে। এবং এটি সংশ্লিষ্ট অনেককে জড়িত করতে পারে বলেও মনে করেন তিনি। শনিবার জার্মানির মিউনিখ থেকে এ কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মিউনিখে বিশ্ব নেতাদের বার্ষিক নিরাপত্তা সম্মেলন চলছে। নিরাপত্তা সম্মেলনে জনসন বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের স্বাধীনতাকে সমর্থন করে যাওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে তাইওয়ানসহ গোটা বিশ্বে তা ক্ষতিকর পরিণতি ডেকে আনবে। তিনি বলেন, আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিপ্রায় কী, তা পুরোপুরি জানি না। কিন্তু লক্ষণ ভাল নয়। জনসন বলেন, পশ্চিমা দেশগুলোর মন্ত্রীরা ইউক্রেনের রাজধানী কিয়েভে ভ্রমণ করার সময় প্রতিবারই সে দেশের জনগণ এবং নেতাদের আশ্বাস দিয়ে বলে এসেছেন, তাদের স্বাধীনতা এবং সার্বভৌত্বের ক্ষেত্রে আমরা বলিষ্ঠভাবেই পাশে আছি। আর এখন ইউক্রেন বিপদগ্রস্ত হলে, সেই অভিঘাতের অনুরণন ঘটবে পূর্ব এশিয়া, তাইওয়ানসহ বিশ্বজুড়ে। আর লোকে তখন বলবে, আগ্রাসনেই ফল হাসিল করা যায়, শক্তি প্রয়োগই ঠিক। তাইওয়ানের ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে চীন। দরকার হলে শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ান দখল করে নেওয়ার সম্ভাবনা চীন নাকচ করেনি। | 3 |
গতকাল শুক্রবার দেশজুড়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত নতুন চলচ্চিত্র 'অবতার'-এর মুক্তির কথা ছিল। কিন্তু দেশে হঠাৎ বন্যার কারণে মুক্তি পিছিয়ে গেল ছবিটির।ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন মাহমুদ হাসান শিকদার। তিনি বলেন, দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে আমরা ছবিটি আপাতত মুক্তি দিচ্ছি না। কোরবানির ঈদের পর আগামী ১৩ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। 'অবতার' নির্মিত হয়েছে 'সাগা এন্টারটেইনমেন্ট'-এর ব্যানারে। নির্মাতা বলেন, পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি 'অবতার'। এই ছবিতে নাচ, গান, ফাইট সবই থাকছে। আমাদের সমাজ বদলে দেওয়ার মতো 'অবতার' এখন খুঁজে পাওয়া যায় না। এখানে সেটাই দেখানো হবে। তিনি আরও বলেন, আজ ইউটিউবে আসবে 'অবতার' ছবির টিজার। আর ঈদুল আজহার আগের দিন প্রকাশ করা হবে মাহির একটি আইটেম গান 'রঙিলা বেবি'। মাহিয়া মাহি ছাড়াও এতে অভিনয় করেছেন- আমিন খান, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত ও নবাগত জেএইচ রুশো। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু, আহমেদ হুমায়ূন ও কিশোর। গান লিখেছেন- শহীদুল্লাহ ফরায়েজী, তারিক তুহিন ও মাহমুদ হাসান শিকদার। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ন্যান্সী, এসআই টুটুল, ঐশী, পুলক, সজল, জুঁই ও মীম। | 2 |
গত বছর দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে সাউথ এশিয়ান ডান্স কমপিটিশন এবং দুই বাংলার যৌথ আয়োজনে আগামীর তারকা-২০২০ আয়োজন করেছিল এটিএন এমসিএল, এটিএন বাংলা ও মিরর মিডিয়া।এ বছর শুরু হতে যাচ্ছে আগামীর তারকা, সিজন-২। এ উপলক্ষে ২১ নভেম্বর এটিএন বাংলার স্টুডিওতে আগামীর তারকা-২০২১-এর আনুষ্ঠানিক ঘোষণা করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।নতুন শিল্পীদের সাধুবাদ জানিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে আগামী দিনের তারকা অন্বেষণে এটিএন বাংলার চেষ্টা অব্যাহত থাকবে এবং এ প্রচেষ্টায় কিছুটা হলেও শিল্পীসংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহফুজুর রহমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'আগামীর তারকা-২০২১' প্রতিযোগিতার সংগীত বিভাগের বিচারক ফাতেমা তুজ জোহরা, মানাম আহমেদ, আঁখি আলমগীর ও এস আই সুমন এবং নৃত্য বিভাগের বিচারক নিলুফার ওয়াহিদ পাপড়ি, মুনমুন আহমেদ ও সোহেল রহমান। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন মডেল ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা।আগামীর তারকা-২০২১ প্রতিযোগিতায় ১২ থেকে ৩০ বছর বয়স ক্যাটাগরিতে এ বছর নৃত্য ও সংগীত নিয়ে বাছাইপর্ব শুরু হবে আগামী ২০ ডিসেম্বর। দেশের ৮টি বিভাগীয় শহরে চলবে বাছাইপর্ব।বিচারকদের রায়ে বাছাই পর্বের নির্বাচিত ব্যক্তিরা লড়াই করবেন ঢাকায় স্টুডিও অডিশন রাউন্ডে। সেখান থেকেই ধাপে ধাপে বাছাই করা হবে চূড়ান্ত বিজয়ীদের। | 6 |
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিমদেবত্তর গ্রামে ঈদকে সামনে রেখে 'বাংলার টাইগার' নামে ষাঁড় বিক্রির খবরে ব্যাপক পরিচিতি লাভ করেছে গ্রামটি। কারণ এখানকার রাজিকুল ইসলামের খামারে রয়েছে ওই বিশাল আকৃতির ষাঁড়। যার নাম 'বাংলার টাইগার'। স্বভাব শান্ত হলেও এর দেহ বিশাল আকৃতি ও কিছুটা বাঘের মতোই!ওজনপ্রায় ৯০০-১০০০ কেজি হবে। এখন পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকে ঘিরে দাম উঠেছে চার লাখ টাকা। তবে এর মালিক দাম চেয়েছেন ৫ লাখ। ঈদকে সামনে রেখে বিক্রি করার জন্য প্রস্তুত বাংলার টাইগার। তিনি আরো বলেন, কোনো প্রকার ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাদ্যে ষাঁড়টিকে এই পর্যায়ে আনা হয়েছে। ষাঁড়টিকে খড়, জার্মানির তাজা ঘাস, খৈল ভূষি, চালের কুড়া, ভুট্টা ও ভাতসহ পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। এছাড়াও নিয়মিত খাবার, গোসল করানো পরিষ্কার ঘরে রাখা, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা ও রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেওয়াসহ চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে। খাবারসহ প্রতিদিন এ ষাঁড়টির পেছনে ৪০০ টাকার ওপর খরচ হয়। ষাঁড়টিকে দেখতে আসে অনেক মানুষ। দেখতে আসা আলতাফ হোসেন নামে এক ব্যক্তি বলেন, এত বড় গরু সাধারণত হাটে দেখতে পাওয়া যায় না। তাই 'বাংলার টাইগারের'খবর শুনে তিনি দেখতে এসেছেন। বাড়িতে লালন-পালন করা গরুর ষাঁড় এত বড় হতে পারে তা দেখেই হতবাক হয়েছেন তিনি। এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জোবায়দুল কবীর বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্বাবধানে সম্পন্ন স্বাস্থ্যসম্মত ও নিরাপদের জন্য বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে বাংলার টাইগারের মালিক রাজিকুল ইসলামকে। সে হিসেবেলালন-পালন করে সফলও হয়েছেন এই খামারি। বিডি প্রতিদিন/এমআই | 6 |
গেল সেপ্টেম্বরের শুরুতে আফগানিস্তানের কঠিন সংকট মুহূর্তে আমেরিকা যেতে পারেনি জো বাইডেনকে উদ্ধারকারী আফগান দোভাষী মোহাম্মদ আমান খলিলি ও তার পরিবার। বিষয়টি তুমুল আলোচনার উঠে আসে তখন। যদিও যুক্তরাষ্ট্র তখন জানিয়েছিলো, তারা আমান ও তার পরিবারকে সরিয়ে নিতে সব রকম চেষ্টা অব্যাহত রেখেছে। অবশেষে আফগানিস্তানে জো বাইডেনের সাহায্যকারী ওই আফগান দোভাষী তার পরিবারসহ আফগান ভূখণ্ড ছাড়তে সক্ষম হয়েছেন। জানা গেছে, ২০০৮ সালে তুষারঝড়ে জো বাইডেন এবং অন্য মার্কিন আইন প্রণেতাদের বহনকারী সামরিক হেলিকপ্টার আফগানিস্তানের তুষারাবৃত উপত্যকায় অবতরণে বাধ্য হয়েছিল। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রতিনিধি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, খলিলি এবং তার পরিবার নিরাপদে আফগানিস্তান ত্যাগ করেছেন। তারা পরবর্তী যাত্রা পাকিস্তান থেকে শুরু করেছেন। খলিলি এটা করতে পেরেছেন মার্কিন সরকারের নিবিড়, উচ্চ পর্যায়ের সমর্থনের কারণে। আর তার এই যাত্রায় সহায়তা করা আরো অনেকের কাছেই আমরা কৃতজ্ঞ। সূত্র: বিবিসি। বিডি-প্রতিদিন/শফিক | 3 |
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের কাজ চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। প্রায় সব দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি সময় বসার জায়গা থাকে না। ভিজে নষ্ট হয় গুরুত্বপূর্ণ নথিপত্র। রয়েছে জনবল সংকট। এতে সেবাগ্রহীতাদের পোহাতে হয় চরম ভোগান্তি।সরেজমিনে দেখা গেছে, পদুয়া ইউনিয়নে রাজার হাট এলাকায় পাহাড়ের ওপর ভূমি অফিসটির অবস্থান। রাস্তা থেকে খাঁড়া পাহাড়ে উঠতে হয়। সিঁড়ি নেই। বৃষ্টিতে সময় ভূমি অফিসে যেতে গিয়ে অনেকেই পড়ে আহত হন।পদুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 'প্রতিদিনই ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। দেয়ালগুলোতে ফাটল ধরেছে। এখানে পানির কোনো ব্যবস্থা নেই। নলকূপটি ৫ বছর আগে নষ্ট হয়ে গেছে। পানির অভাবে নিত্যপ্রয়োজনীয় কোনো কাজ করা যায় না। পানির জন্য বাজারে যেতে হয়।রফিকুল ইসলাম আরও বলেন, 'অফিসে পর্যাপ্ত জনবল নেই। সাতজন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আছি মাত্র তিনজন। ফলে সেবাগ্রহীতাদের প্রত্যাশা অনুয়ায়ী সেবা দেওয়া সম্ভব হয় না।'খাজনা দিতে আসা দুধ পুকুরিয়া গ্রামের বৃদ্ধ আজমত আলী বলেন, 'আগেও দুই দিন এসেছিলাম। তফসিলদারকে না পেয়ে ফিরে গেছি। দারোয়ান বলেছেন, বাইরে গেছেন। আজ ১২টায় এসে তাঁকে পেয়েছি। তিনি খাজনার রসিদ কেটে দেবেন বলেছেন।'পদুয়া গ্রামের মদন তালুকদার বলেন, নামজারি খতিয়ান সৃজনের আবেদন করেছি অক্টোবরের শেষ সপ্তাহে। এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন পাঠানোর নিয়ম থাকলেও দেড় মাসেও প্রতিবেদন পাঠানো হয়নি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী বলেন, প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে ইউনিয়ন ভূমি অফিসের ভবনগুলি নির্মাণ করা হচ্ছে। পদুয়া ইউনিয়ন ভূমি অফিসে একটি নলকূপ বসানোর বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য অফিস উদ্যোগ নিয়েছেন। জনবল সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবরে আবেদন করা হয়েছে। | 6 |
যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার মধ্যে থাকার কারণে কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত তানিয়া আহমেদ। মাঝেমধ্যে দেশে ফিরলেও নির্মাতাদের ধারণা, হঠাৎ আবার দেশ ছাড়বেন তিনি। কাজের মধ্যে ফেঁসে যাওয়ার ভয়ে অনেকেই নাকি তাঁর শিডিউল নিতেই ভয় পান বলে জানালেন এ অভিনেত্রী। তিনি বলেন, 'অনেকেই ভাবছেন, আমি দেশে থাকি না। আমি কিন্তু দেশেই আছি। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছি। ওই দেশের নাগরিকত্ব পেলেও অন্তত শুটিংয়ে আমি কাউকে ফাঁসাব না। দেশের বাইরে গেলে তো বলেই যাব, সব কাজ শেষ করে দিয়েই যাব।' তানিয়া বলেন, 'দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম। যে কারণে আমাকে টানা কয়েক বছর যুক্তরাষ্ট্রে থাকতে হয়েছে। এ সময় অনেকেই মনে করেছেন আমি আর দেশে ফিরব না। আমি মূলত গ্রিন কার্ডের জন্যই নিয়ম অনুযায়ী ছিলাম। গ্রিন কার্ড হয়ে গেছে। এখন অনেক সময় ধরে যুক্তরাষ্ট্রে থাকার কিছু নেই। আগামী পাঁচ বছর হয়তো যাওয়া-আসার মধ্যেই থাকতে হবে। মাঝেমধ্যে যুক্তরাষ্ট্রে গেলেও সেটাকে আমি বলব, অভিনয় থেকে ব্রেক নেওয়া। টানা কাজের পাশাপাশি নিজেকে সময় দেওয়ারও দরকার আছে। তা ছাড়া আমার বড় ছেলে সেখানে পড়াশোনা করে। এমনিতেই আমাকে যেতে হতো। আপাতত দেশে আছি। এখন টানা কাজের পরিকল্পনা করছি।' এই অভিনেত্রীর বড় সন্তান যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। যে কারণে প্রায়ই তাঁকে যেতে হতো। গত নভেম্বরে দেশে ফিরেছেন তিনি। এখন পুরো পরিকল্পনা করছেন নিয়মিত অভিনয় ও ঈদের নাটক নির্মাণ নিয়ে। তবে সুখবর দিলেন তানিয়া আহমেদ। তিনি বলেন, 'আমি অনেক নাটক নির্মাণ করেছি। আগামী ঈদের জন্য অনেক কাজে যুক্ত হব। বেশ কিছু নাটক নির্মাণ করব। পাশাপাশি আমার চিন্তা এখন সিনেমা নিয়ে। সমাজের নারীদের সংগ্রাম পর্দায় তুলে ধরব। কেউ যেন বলে, ছেলেদের পাশাপাশি তানিয়া নারী হয়ে অসাধারণ মেকিং করছেন। সেটা যেন দর্শকেরা উপলব্ধি করতে পারেন, সেই চেষ্টা নিয়েই আমি এগোচ্ছি। এটা আমার প্যাশনের জায়গা। গল্প প্রস্তুত করছি। সময় হলেই বাকি সব ঘোষণা দেব।' বর্তমানে '১০০ তে একশো' ধারাবাহিক নাটকের শুটিং করছেন তিনি। বর্তমান প্রজন্মের একাধিক অভিনয়শিল্পী রয়েছেন এ নাটকে। তরুণদের সঙ্গে কাজ করে বুঝতে পারছেন, তাঁরা অনেক বেশি কমার্শিয়াল। তিনি আক্ষেপ করে বলেন, 'এখন তো চার-পাঁচজন শিল্পী নাট্যাঙ্গনে আধিপত্য চালাচ্ছেন, সাত-আটজন নির্মাতা গ্রুপিং করে কাজ করেন। এটা আমার পছন্দ নয়। আমাদের সময়েও গ্রুপিং ছিল, কিন্তু টেকেনি। আমাদের নাটককে এগিয়ে যেতে হলে সামগ্রিকভাবে এগোতে হবে। তরুণদের বলব, খ্যাতির জন্য পাগল হয়ে যেও না।' | 2 |
নোয়াখালীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত দরিদ্র অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য নগদ আর্থিক অনুদান দিলেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জনের হাতে আনুষ্ঠানিকভাবে এমপির পক্ষে নগদ এক লাখ টাকা তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুউদ্দিন জেহান। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুউদ্দিন জেহান জানান, কাভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত দরিদ্র অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য এমপি একরামুল করিম চৌধুরী নগদ এক লাখ টাকা দিয়েছেন। যারা টাকার জন্য ওষুধ কিনতে পারে না তাদের জন্য এ টাকা দেওয়া হয়েছে। এছাড়া তিনি গরীব অসহায় রোগীদের জন্য গত এক বছর থেকে অনুদান দিয়ে আসছেন এবং প্রায় পাঁচ লাখ মাস্ক বিতরণ করেছেন। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন | 6 |
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সাম্প্রতিক বছরগুলোয়, সংঘাত প্রবণ এলাকার বাইরে সংবাদকর্মীদের নিহত হওয়ার সংখ্যা বেড়েছে। অনেক দেশেই দুর্নীতি, পাচার, মানবাধিকার লঙ্ঘন কিংবা পরিবেশ সংশ্লিষ্ট বিষয়গুলো অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের জীবন ঝুঁকিতে পড়ছে। সাংবাদিক হত্যায় দায়মুক্তির প্রবণতা খুব বেশি। ইউনেসকোর তথ্য মতে, এ ধরনের ১০টি ঘটনার প্রায় নয়টিতেই কারও সাজা হয় না। আজ ২ নভেম্বর সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস। এ দিনটি উপলক্ষে এ সব কথা বলেন জাতিসংঘের মহাসচিব। তিনি আরও বলেন, সাংবাদিকরা আরও অগুনিত হুমকির মুখোমুখি হচ্ছেন। যেমন-অপহরণ, নির্যাতন ও গুম থেকে শুরু করে গুজব রটানো ও হয়রানি, বিশেষত ডিজিটাল মাধ্যমে, অনেক ধরনের ঝুঁকি মোকাবিলা করতে হচ্ছে। নারী সাংবাদিকরা বিশেষত অনলাইন সহিংসতার ঝুঁকিতে বেশি। তিনি বলেন, সমাজের ওপর সামগ্রিকভাবে সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের ব্যাপক প্রভাব পড়ে। কারণ তারা তথ্যপ্রাপ্তির মাধ্যমে মানুষকে সিদ্ধান্তে পৌঁছাতে সহযোগিতা করেন। কোভিড-১৯ মহামারি এবং ভুল তথ্যের ছায়া মহামারি দেখিয়ে দিয়েছে যে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য সত্যিকার অর্থেই জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে। তথ্যপ্রাপ্তি যখন হুমকিতে পড়ে, তখন তা এমন বার্তা পাঠায়, যা গণতন্ত্র ও আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করে। আজ সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবসে আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদের কাজ ও অর্জনকে স্মরণ করছি এবং তাদের ওপর হওয়া অপরাধের ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানাচ্ছি, যোগ করেন জাতিসংঘ মহাসচিব। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
পুরান ঢাকার বাবুবাজার ও বাদামতলীর পাইকারি বাজারে প্রতি কেজি পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে ৮৮-৯০ টাকায়। আর বাজারে প্যাকেটজাত পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি চালে দামের ব্যবধান ৪২ টাকা। এক কেজির একটি পলিথিনের ব্যাগের দাম সর্বোচ্চ ৭ টাকা ধরা হলে কেজিপ্রতি অতিরিক্ত মুনাফা করা হচ্ছে ৩০-৩৫ টাকা।পুরান ঢাকার বাবুবাজারের পাইকারি পোলাওয়ের চাল ব্যবসায়ীরা জানান, প্যাকেটজাত পোলাওয়ের চাল বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বাজার থেকে চাল সংগ্রহ করছে। পরে তাদের নিজস্ব ব্র্যান্ডের প্যাকেট করে বাজারজাত করা হচ্ছে।প্যাকেজিং বা পলিথিন ব্যাগ তৈরির প্রতিষ্ঠান পুরান ঢাকার বেগম বাজার এলাকার আল-আরাফা এন্টারপ্রাইজের মালিক আবদুস সাত্তার বলেন, সাধারণ মানের এক কেজির একটি প্যাকেটে খরচ পড়বে সর্বোচ্চ ৩ টাকা। আর লেমেনেটিং করা পলিথিন ব্যাগে খরচ পড়বে ৭-৮ টাকা।বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ওরিয়ন প্রতি কেজি চিনিগুড়া চাল ১৩০ টাকা, এসিআই ১৩০ টাকা, চাষী ১২৫ টাকা, দেশি ১৩০ টাকা, জায়ফল ১৩০ টাকা, প্রাণ ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ৫০ বা ২৫ কেজির বস্তার পোলাওয়ের চালের কেজি খুচরা বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকা। রাষ্ট্রায়ত্ব বিপণন সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতি কেজি চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে ৯৫-১১০ টাকায়।পুরান ঢাকার পোলাওয়ের চালের পাইকারি ব্যবসায়ীরা জানান, করোনার থাবায় গত দুই বছর পোলাওয়ের চালের ভালো দাম পাননি উৎপাদনকারী ও ব্যবসায়ীরা। তবে এ বছর সবকিছু খোলা থাকায় এ চালের কদর বেড়েছে। সঙ্গে বেড়েছে দামও। আমন মৌসুমে সাধারণত এ চাল দেশের বিভিন্ন জেলায় উৎপাদন হয়। চিনিগুড়া ও কালিজিরার পোলাওয়ের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় মাসের ব্যবধানে কেজি প্রতি পাইকারিতে ৮ টাকা, খুচরায় ১০ টাকা এবং প্যাকেটজাত চালে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। দাম বাড়ার কারণ সম্পর্কে ব্যবসায়ীরা জানান, এ চালের ব্যবহার বেড়েছে। আর উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে।পুরান ঢাকার পাইকারি পোলাওয়ের চাল ব্যবসায়ীরা জানান, তাঁদের বাজারে গত এক থেকে দেড় মাস আগেও প্রতি কেজি পোলাওয়ের চালের দাম ছিল ৮২-৮৩ টাকা। বর্তমানে তা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্যাকেটজাত পোলাওয়ের চালের কেজি ছিল ১১০-১১৫ টাকা। বর্তমানে তা ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। | 6 |
ক্যাসিনো ব্যবসায়ী ও জাপান-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড প্রিন্টিং পেপার্সের মালিক সেলিম প্রধানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন। এরআগে এদিন আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে র্যাবের হাতে গ্রেফতার হন সেলিম। একই বছরের ২৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সেলিমের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছিল। পরে তদন্ত করে তার নামে মোট ৫৭ কোটির বেশি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পান তদন্ত কর্মকর্তা। | 6 |
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কোনো হতাহত না হলেও আতঙ্কে বিভিন্ন ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের ছুটোছুটি করে বাইরে বের হয়ে আসতে দেখা যায়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে আগুন ছড়িয়ে পরার আগেই রোগীর লোকজনই তা নিভিয়ে ফেলে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২০৮ নম্বর শিশু ওয়ার্ডের বারান্দায় এই ঘটনা ঘটে। ওয়ার্ডের বারান্দার দরজার পাশের বিছানায় ভর্তি এক শিশুর স্বজন আঙ্গুরা বেগম জানান, রোগীর বিছানায় বসে থাকা অবস্থায় তিনি দেখতে পান, বারান্দা থেকে হঠাৎ ধোয়া বের হচ্ছে। অল্প সময়ের ভিতর ধোয়া আরো বাড়তে দেখে ডাকাডাকি করে সবাইকে বলেন। সঙ্গে সঙ্গে ওয়ার্ড থেকে দৌড়ে বের হয়ে যান তিনি সহ অন্য রোগীর স্বজনরাও। ওয়ার্ডটিতে দায়িত্বরত এক নার্স জানান, বারান্দা থেকে ধোয়া দেখতে পেয়ে রোগী ও তাদের স্বজনদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তবে ২জন লোক বারান্দায় বেসিন থেকে পানি নিয়ে আগুন ছড়িয়ে পরার আগেই নিভিয়ে ফেলে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ওয়ার্ডের বারান্দায় স্টিলের আলমারির উপরে কাগজের কাটুন, বেডশিট, পিপিই, কম্বল সহ আরো অনেক কিছু জিনিসপত্র ছিলো। সেখানে কেউ মশার কয়েল জ্বালিয়ে রেখেছিলো। সেটি থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ওয়ার্ডের একাধিক ব্যক্তির মাধ্যমে জানা যায়, আলমারিটির পাশে বাড়তি একটি বিছানা তৈরি করে সেখানে ওয়ার্ডবয়রা বিশ্রাম করতো। ঘটনার সময় ওয়ার্ডবয় শাহিন দায়িত্বরত ছিলো। তাকে আটক করা হয়েছে। পরিচালকের নির্দেশে তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন ক্যাম্প ইনচার্জ। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, আগুন লাগার পিছনে কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতবছরের মার্চে নতুন ভবন করোনা ইউনিটের আইসিইউতে আগুন লাগার পর সেখান থেকে রোগীদের স্থানান্তার করার সময় ৩জনের মৃত্যু হয়েছিলো। | 6 |
অজানা বলে সিশেলসকে নিয়ে খানিকটা দুশ্চিন্তা ছিল বাংলাদেশের। ১৭ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে সেই দুশ্চিন্তাকে উড়িয়ে গতকাল জামাল ভূঁইয়াদের শুরুটা হয়েছিল দারুণ। ম্যাচের নিয়ন্ত্রণটাও ছিল হাতে। কিন্তু এগিয়ে থাকা ম্যাচে শেষ দিকে এসে গোল হজম করে হতাশার ১-১ গোলে ড্রয়ের দায় নিজেদেরই দিচ্ছেন বাংলাদেশ কোচ মারিও লেমোস। তবে টুর্নামেন্টের ফাইনাল খেলার সম্ভাবনা এখনো ভালোভাবে আছে বলে মনে করেন পর্তুগিজ কোচ।শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে গতকাল গোলের এক হালি সহজ সুযোগ হাতছাড়া করেছেন বাংলাদেশের ফুটবলাররা। তার মাশুলও গুনতে হয়েছে ম্যাচের শেষভাগে এসে। এগিয়ে থাকার কারণেই কিনা খানিকটা গা-ছাড়া খেলা খেলছিলেন জামালরা। সুযোগটাকে কাজে লাগিয়ে ৮৮ মিনিটে সমতা ফেরায় সিশেলস।গত মাসে সাফেও গোলমুখে ফিনিশিংয়ের অভাবে ফাইনাল খেলা হয়নি জামাল-তপু বর্মণদের। কাল ম্যাচ শেষে এই রোগকেই কারণ হিসেবে টানলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস, 'চাপহীন ম্যাচ খেলাটা সহজ। ফিটনেসে আমরাই এগিয়ে ছিলাম। উচিত ছিল প্রতিপক্ষকে চাপে রাখা। কিন্তু আমরা তা করতে পারিনি। শেষ পর্যন্ত ফিনিশিংটাই পার্থক্য গড়ে দিয়েছে।'চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশের বাকি দুই ম্যাচ শক্তিশালী মালদ্বীপ ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-৪ গোলে ড্র করেছিল এ দুই দল। মালদ্বীপ-শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে ফাইনালে নিজেদের সম্ভাবনা ভালোই দেখছেন লেমোস, 'আমি ব্যক্তিগতভাবে ম্যাচের ফল নিয়ে হতাশ। তাই বলে আমাদের আশা শেষ হয়ে যায়নি। পরের দুই ম্যাচে ভালো করে ফাইনালে খেলার ভালো সুযোগ আছে আমাদের। আমি আশা ছাড়ছি না, এটি আমার চরিত্রে নেই।' | 6 |
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পুলিশ সদর দফতর থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই ডিআইজি মিজানুর রহমানের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে 'পুলিশ মেমোরিয়াল ডে ২০১৮' উপলক্ষে পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিআইজি মিজানের বিষয়ে তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দফতরে জমা হয়েছে। এখন তার শাস্তির বিষয়ে সুপারিশ করে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর আমরা ব্যবস্থা গ্রহণ করবো। সম্প্রতি মরিয়ম আক্তার ইকো নামে এক তরুণীকে তুলে নিয়ে জোর করে বিয়ে করার অভিযোগ ওঠে ডিআইজি মিজানের বিরুদ্ধে। ওই সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিজানুর রহমান। পরবর্তীতে ওই তরুণীর বিরুদ্ধে রমনা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে এ নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। এ অবস্থায় পুলিশ সদর দফতরের নির্দেশে অতিরিক্ত আইজিপি (অর্থ) মইনুর রহমান চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার শাহাবুদ্দিন কোরেশী এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মিয়া মাসুদ হোসেন। অভিযোগ ওঠার পরপরই ডিআইজি মিজানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়। পুলিশ সদর দফতর সূত্র জানায়, তদন্ত কমিটির প্রতিবেদনে ডিআইজি মিজানের কর্মকান্ডকে 'অসদাচরণ'হিসেবে উল্লেখ করে বলা হয়- তার এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। একইসঙ্গে ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত বিষয়টি নৈতিক স্খলনও। | 6 |
করোনার মধ্যে প্রতিকূল পরিবেশে থেকেও নিয়মিত রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। কঠিন সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করেছে। এক্ষেত্রে দেশ ও পরিবারের প্রতি তাদের ভালোবাসা এবং দায়বদ্ধতার বহি:প্রকাশ ঘটেছে। অর্থনীতির চাকাকে বেগবান রাখতে বড় অবদান রাখছে প্রবাসীদের রেমিটেন্স। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও শুধু জুলাই মাসে ২.৬ বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা । ইতিহাসে একক মাসে এর আগে কখনো এত পরিমাণ রেমিটেন্স আসেনি। গত জুন মাসের পুরো সময়ে রেমিটেন্স এসেছিল ১.৮৩৩ বিলিয়ন মার্কিন ডলার। প্রবাসী আয়ের এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার জন্য সরকারের সময়োপযোগী ২ শতাংশ নগদ প্রণোদনাসহ বিভিন্ন পদক্ষেপের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে এযাবতকালের মধ্যে সর্ব্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.২৮৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। গত ৩০ জুন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬.০১৬ বিলিয়ন মার্কিন ডলার। তখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যেটি ছিল সর্বোচ্চ। মাত্র এক মাসের ব্যবধানে সেটি পৌছেছে ৩৭.২৮৭ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ডে। রিজার্ভের উল্লেখযোগ্য বৃদ্ধিতে গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেমিটেন্সের অন্তঃপ্রবাহ। রেমিটেন্সে দেশের এ অনন্য রেকর্ডে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত অর্থবছরের শুরু থেকে প্রবাসীদের প্রেরিত আয়ের উপর ২ শতাংশ নগদ প্রণোদনা প্রদান অব্যাহত আছে যার ফলে গতবছর ১৮ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্সে এসেছে। তিনি বলেন, চলতি অর্থবছরে ৩-৫ বিলিয়ন ডলার বাড়তি অর্জনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সামনের দিনে রেমিটেন্সে বৈধ পথে আনতে যত কৌশল অবলম্বন করতে হয় সেটা আমরা নেব। প্রবাসীদের রয়েছে দেশের প্রতি অকৃতিম ভালোবাসা আর মমত্ববোধ। তাদের টাকা প্রেরণে যত বাধা রয়েছে সেগুলো দূর করা হবে। উল্লেখ্য, চিকিৎসার ফলোআপের পরে লন্ডন থেকে আজ সকালে মাননীয় অর্থমন্ত্রী ঢাকায় ফিরে নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করেছেন। | 0 |
দেশে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে যে এসব ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।' তিনি বলেন, একই সাথে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের এসব বিষয়ে জনসাধারণের সচেতনতা বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে। গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের সভাপতিত্ব করেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কুমিল্লার ঘটনা সম্পর্কে হয়তো দ্রুতই কিছু জানা যাবে। তিনি বলেন, ইসলাম ধর্মের অবমাননার বিষয়ে কোনো মুসলমানকে ধ্বংসাত্মক কাজ করার অধিকার দেয় না। এটা ইসলামে একেবারেই অগ্রহণযোগ্য। সচিব বলেন, 'আমি প্রতিবাদ করতে পারি এবং সরকারের কাছে অপরাধীদের বিচারের আওতায় আনার এবং তাদের শাস্তির দাবি করতে পারি।' সূত্র : ইউএনবি | 9 |
স্টার জলসায় 'বউ কথা কউ' সিরিয়াল প্রচারিত হয়েছিল ২০০৯ সালের ৫ জানুয়ারি থেকে ২০১২ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত। তাতে অভিনয় করেছিলেন পার্নো মিত্র। চরিত্রটির নাম ছিল 'নীরা'। এরপর ছোট পর্দায় আর দেখা যায়নি তাঁকে। তখন ভালো মানের অনেক বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন। বাংলাদেশের মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুব' ছবিতেও ছিলেন তিনি। এবার ফেসবুক লাইভে এসে বললেন, 'অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তবে এত দিন টেলিভিশনকে খুব মিস করেছি। তাই এই ফিরে আসা।' ছোট পর্দায় আবার অভিনয় করছেন এই তারকা। ফেসবুক লাইভে বললেন, 'আমি আপনাদের পরিবারের অংশ হতে চলেছি খুব শিগগিরই। অনেক বছর পর আবার স্টার জলসার সঙ্গে যুক্ত হয়েছি। আমি খুব উত্তেজিত।' ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইন সংস্করণকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি পার্নো মিত্র জানান, শিগগিরই তিনি ছোট পর্দায় ফিরছেন। এবার জানালেন, তাঁর এই নতুন সিরিয়ালের নাম 'কোড়া পাখি'। আগামী ১৩ জানুয়ারি রাত সাড়ে ৯টায় সিরিয়ালটির প্রচার শুরু হবে। এই সিরিয়ালের প্রযোজক ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। পরিচালনা করছেন শৈবাল বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার সিরিয়ালটির টিজার এসেছে। তা থেকে জানা গেছে, একজন আদিবাসী মেয়ের গল্প 'কোড়া পাখি'। নাম আমন। সাংবাদিক হওয়ার স্বপ্ন তার। স্বপ্নকে সফল করতে বদ্ধপরিকর। কে কী বলছে, সেদিকে কোনো খেয়াল নেই। এই 'আমন' চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। 'কোড়া পাখি' সিরিয়ালে পার্নো মিত্র আর ঋষি কৌশিক একসঙ্গে অভিনয় করেছেন। ফেসবুক লাইভে পার্নো মিত্র বললেন, 'এবারই প্রথম আমরা একসঙ্গে অভিনয় করছি। অনেক দিন আগে আমরা একসঙ্গে একবার ফটোশুট করেছিলাম।' সিরিয়ালে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিতাস ভৌমিক। আর 'আমন' চরিত্র নিয়ে পার্নো মিত্র বললেন, 'চরিত্রটা খুবই ভালো। খুব চ্যালেঞ্জিং। আমন খুব স্ট্রং গার্ল। সে জীবনে অনেক কিছু করতে চায়। কোথাও গিয়ে দর্শকও চরিত্রটার সঙ্গে নিজেকে মেলাতে পারবেন।' ঋষি কৌশিক সর্বশেষ অভিনয় করেছেন 'কুসুম দোলা' সিরিয়ালে। এরপর কিছুদিনের জন্য ছোট পর্দা থেকে তিনি বিরতি নিয়েছিলেন। | 2 |
জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যা সংগঠনের জন্য বিব্রতকর। দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বলে উল্লেখ্য, গত ১৬ই ডিসেম্বর সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহর নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা দায়ের করেন ওই শিক্ষা কর্মকর্তা। | 6 |
বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে দিল্লির কেজরিওয়াল সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওআম আদমি পার্টি (আপ) নেতা সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রের খবর। চলতি বছরের জানুয়ারিতে হাওয়ালা চক্রের মাধ্যমে বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগে সত্যেন্দ্রর বাড়ি এবং দফতরে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তার স্ত্রী ইন্দু এবং কয়েকজন আত্মীয়ের নামে থাকা ৪ কোটি ৮১ লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। সূত্র: আনন্দবাজার বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
খালেদ মাসুদ পাইলট। নামেই তার পরিচয়। সুদীর্ঘ একটা সময় দাপট দেখিয়েছেন ক্রিকেটের মাঠ। অধিনায়কত্ব করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বর্তমানে তার একটা ক্রিকেট কোচিং সেন্টার আছে। সেখানে তিনি তার লব্ধ জ্ঞান এবং অভিজ্ঞতা ছড়িয়ে দিচ্ছেন এসময়ের তরুণদের মাঝে। নানান সামাজিক সংকট নিয়েও সোচ্চার দুর্দান্ত এই খেলোয়াড় সাম্প্রতিক সময়ে নেশা, মাদক এবং তামাক বিষয়ে কথা বলেছেন। কালজয়ী এ খেলোয়াড় জানান, তাদের কাজের ধরনটাই এমন যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকতে হয়। বিশেষ করে শ্বাসপ্রশ্বাস পরিষ্কার রাখা তাদের জন্য ভীষণ জরুরি। কেননা তাদেরকে সবসময় শ্বাসপ্রশ্বাসের কৌশল কাজে লাগাতে হয়। ধূমপান তাই এ পেশার মানুষের জন্য হতে পারে ভীষন ক্ষতির কারণ। এত ধরনের ক্ষতি জানা সত্ত্বেও অনেক খেলোয়াড়ই জড়িয়ে পরেন ধূমপানের মত ভয়াবহ একটা অভ্যাসের সাথে। খালেদ মাসুদ পাইলটের মতে, অনেকেই ধূমপান কৌতুহলবশত করেন আর এই কৌতুহল থেকেই শুরু হয় আসক্তি। আবার অনেকে জিনিসটা নেশা হিসাবে শুরু করেন না, নেহাতই মানসিক চাপ মুক্তির জন্য করে থাকেন। কেননা এসব পণ্যের প্রচারণাটাই এমনভাবে করা হয়েছে যেনো সিগারেট খেলে মানসিক চাপ মুক্ত হওয়া যায়। অনেকেই সেই জায়গা থেকে মানসিক চাপ মুক্তির আশায় শুরু করে ধূমপানে আসক্ত হয়ে পড়েন। তিনি খানিকটা দুঃখ করেই বলেন, আমাদের সমাজে তরুণদের জন্য সৃজনশীল কাজের সুযোগ কমে গেছে। কমে গেছে তাদের খেলাধুলা করার সুযোগ। বৃদ্ধি পেয়েছে হতাশা। জীবনে রোমাঞ্চ আনতে প্রায়ই দেখা যায় তারা কৌতুহলবশত তারা সিগারেটে দুইটা টান দিচ্ছে বা কোন মাদক নিতে শুরু করছে। কিন্তু তাদেরকে যদি অল্প বয়স থেকে সৃজনশীল কাজে যুক্ত করা যায় তাহলে সেই সম্ভাবনা কমে যায়। বড়রা যদি তরুণ সমাজনে একটা সুস্থ পরিবেশ আর একটা সুন্দর জীবন দিতে পারে তাহলে তারা ধুমপানের মত কোন বাজে অভ্যাসে জড়াবে না। খালেদ মাসুদ পাইলট বিশ্বাস করেন, প্রতিটা জীবনের জীবনের একটা অর্থ আছে আর প্রতিটা প্রাণির পৃথিবীর প্রতি তোমার একটা দায়িত্ব আছে। সবাইকে সেই জায়গাটা খুঁজে বের করতে হবে এবং উপলব্ধি করতে হবে। প্রতিটি তরুণ প্রাণ সম্ভাবনায় ভরপুর। তাই তিনি তাদেরকে আহ্বান করেন ধূমপানের মত ক্ষতিকর অভ্যাসে না জড়িয়ে পৃথিবীটা ঘুরে দেখতে এবং সবার সাথে হাত মিলিয়ে পৃথিবীটাকে সুন্দর করতে অবদান রাখতে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 0 |
রাজশাহী জেলা ও মহানগর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তবে রাজনীতিতে 'অনভিজ্ঞ ও অনিয়মিত'দের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। গত শুক্রবার রাজশাহী জেলা ও নগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এরপরই দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কমিটি বাতিলের দাবিতে কেন্দ্রে স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধরা। সর্বশেষ আজ বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ হয়েছে। নগর যুবদলের এই সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, ভুল তথ্য দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অনিয়মিত ও অনভিজ্ঞদের দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তাঁরা দ্রুত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। দলীয় সূত্রে জানা গেছে, জেলায় আহ্বায়ক হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির ২৪ নম্বর সহসভাপতি মাসুদুর রহমান ওরফে সজন। আর সদস্যসচিব করা হয়েছে রেজাউল করিম ওরফে টুটুলকে। তিনি জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি। তিনি এখনো ওই কমিটি থেকে পদত্যাগ করেননি। তাঁদের বিরুদ্ধে কেন্দ্রে গত ২ নভেম্বর লিখিত অভিযোগ করা হয়েছে। এতে তাঁদের 'অযোগ্য' বলা হয়েছে। দলে তাঁদের কোনো ত্যাগ নেই। তাঁরা কোনো রাজনৈতিক হামলা ও মামলার শিকার হননি। তাঁরা বলছেন, ত্যাগ স্বীকার না করে দলের এত বড় পদ অতীতে কেউ পাননি। জেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শফিকুল আলম ওরফে সমাপ্ত বলেন, 'আমার নামে ১৩টি রাজনৈতিক মামলা চলমান। আর যাঁকে আহ্বায়ক করা হয়েছে, তাঁর নামে কোনো মামলা নেই। তাঁকে রাজনৈতিক কর্মসূচিতে ডাকলেও পাওয়া যায়নি। দলের জন্য তাঁর কোনো ত্যাগ নেই। তিনি একজন ব্যবসায়ী। গত ঈদে ব্যবসায়ী হিসেবে এলাকাবাসীকে ব্যানার ফেস্টুন দিয়ে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন। রাজনীতির অঙ্গনে তাঁর মতো অপরিচিত ব্যক্তিকে আহ্বায়ক করায় জেলার প্রতিটি ইউনিটের নেতা-কর্মীরা হতাশ।' মহানগরে তিন সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এর মধ্যে আবদুল কাদের ওরফে বকুল আহ্বায়ক, শরিফুল ইসলাম ওরফে জনিকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রফিকুল ইসলাম ওরফে রবিকে সদস্যসচিব করা হয়েছে। তাঁদের মধ্যে শরিফুল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও রফিকুল ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাঁরা ওই কমিটি থেকে এখনো পদত্যাগই করেননি। দলীয় নেতারা বলছেন, আবদুল কাদের রাজনীতিতে অনিয়মিত। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। একটি কর্মিসভায় তিনি বোয়ালিয়া থানা কমিটির আহ্বায়ক হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তাঁর প্রস্তাব অনুযায়ী তাঁকে বোয়ালিয়া (পূর্ব) থানা কমিটির আহ্বায়ক করা হয়েছিল। সেখান থেকে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক করায় দলের ত্যাগী নেতা-কর্মীরা বিস্মিত হয়েছেন। তাঁর নেতৃত্বাধীন এই কমিটি বাতিলের দাবিতে মহানগরের আটটি থানায় পৃথক বিক্ষোভ সমাবেশ হয়েছে। শরিফুল ইসলামকে কী কারণে জেলা থেকে মহানগরে টেনে আনা হলো, নেতাকর্মীরা এই প্রশ্ন তুলেছেন। আবার রফিকুল ইসলামের মতো কনিষ্ঠ পর্যায়ের ছেলেকে বিভাগীয় শহর রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব করা হয়েছে, তা নিয়েই নেতারা প্রশ্ন তুলেছেন। নগরের শাহ মখদুম থানা যুবদলের আহ্বায়ক মো. নাসিম বলেন, যাকে যুবদলের নগর কমিটির আহ্বায়ক করা হয়েছে, তাঁর একটি থানা যুবদল সামলানোর যোগ্যতাই নেই। তিনি কীভাবে রাজশাহী মহানগর যুবদল চালাবেন? রাজশাহী নগরে যুবদলের ত্যাগী ও যোগ্য নেতার তো অভাব নেই। তিনি বলেন, এই কমিটি কেউ মনে নেবেন না। এ বিষয়ে নগর যুবদলের নতুন আহ্বায়ক আবদুল কাদের বলেন, 'একটি বড় দলের অনেক নেতা থাকেন। তাঁদের নেতৃত্বের আকাঙ্ক্ষা থাকতেই পারে। তাঁরা দেখুক আমরা কাজ করতে পারি কি না। আমরা কথা বলছি, সবাইকে নিয়ে কাজ করব।' অভিযোগ প্রসঙ্গে জেলার আহ্বায়ক মাসুদুর রহমান বলেন, 'আমার গার্মেন্ট ব্যবসা রয়েছে। ব্যবসায়ীদের সংগঠনের নেতা হিসেবে কমিটি গঠনের সময় আমি শুভেচ্ছা জানিয়েছিলাম। তারেক রহমান আমাকে না চিনলে কীভাবে আমাকে এত বড় পদ দিলেন। এতে বোঝা যায়, রাজনীতির মাঠে আমি অপরিচিত নই।' তিনি বলেন, বড় দলে অনেকেই নেতা হতে চাইবেন, কিন্তু পদ তো একটিই। একজনই নেতা হবেন। | 9 |
ভোলার লালমোহনে কোরবানির গরু কিনতে গিয়ে বাসচাপায় মো. আব্দুল কালাম কালু (৬৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার ডাওরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কালাম কালু উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত হাসেম চৌকিদারের ছেলে এবং গজারিয়া বাজারের কাট ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কালাম কালু দুপুরের দিকে ডাওরী বাজারের হাটে কোরবানির জন্য গরু কিনতে যান। তবে পছন্দমতো দাম না হওয়ায় গরু কিনতে পারেননি। পরে হাট থেকে বের হয়ে বাজারের রাস্তা পার হওয়ার সময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। | 6 |
রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৫ মার্চ) এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক কৌশলকে লক্ষ্য করেই গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দেশটির সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান এসবেরব্যাংকের প্রধান নির্বাহী হারমান গ্রেফও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। খবর আল জাজিরার। একইসঙ্গে মার্কিন রাজস্ব বিভাগের ওয়েবসাইটের এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়া যেন নিষেধাজ্ঞা এড়াতে না পারে সেজন্য স্বর্ণ সংক্রান্ত রাশিয়ার লেনদেনেও মার্কিন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের এক মাস পূর্ণ হয়। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করে রুশ সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইউক্রেনীয় সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। ফলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হয়েই চলেছে। এছাড়া ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। | 3 |
সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের সময় অতীতে বহুবার গ্যারালিতে দেখা গেছে অরেঞ্জ জার্সির এক সুন্দরীকে। নেটিজেনদের আগ্রহের অন্ত ছিল না তাকে নিয়ে। বেশ কয়েকবার হায়দরাবাদকে সমর্থন করা তরুণীর ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি লিগের ম্যাচেও যার অন্যথা হয়নি। যথারীতি হায়দরাবাদকে সমর্থন করতে গ্যালারিতে উপস্থিতি ছিলেন কাবিয়া মারান, যিনি সানরাইজার্স মালিক কালানিথি মারানের কন্যা। পরিবারের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখছিলেন কাবিয়া। নেটিজেনদের চোখ আটকায় তার দিকেই। সূত্র : হিন্দুস্তান টাইমস বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 12 |
খুলনা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার পৃথক শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। খবর বাসসের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শোকবার্তায় বলেন, 'দেশবাসী তথা খুলনার জনগণ তাদের ঘনিষ্ঠ এক নেতাকে হারালো। তিনি এলাকার উন্নয়নে এবং দেশের গণতন্ত্র বিকাশে ব্যাপক অবদান রেখে গেছেন।' তিনি বলেন, তার ইন্তেকালে দেশের রাজনৈতিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতা আজীবন জনগণের জন্য কাজ করেছেন। রাজনীতির পাশাপাশি খুলনার উন্নয়নে জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুজা কিডনি রোগে ভুগছিলেন। প্রায় ৮ মাস আগে তার দুটি কিডনি বিকল হয়ে গেলে সিঙ্গাপুরে একটি প্রতিস্থাপন করা হয়। মোস্তফা রশিদী সুজা ১৯৯১ সালে খুলনা-৪ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে একই আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান। সর্বশেষ ২০১৪ সালেও ওই আসন থেকে নির্বাচিত হন তিনি। | 6 |
গত জানুয়ারীতে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল থেকে ১৭ মিলিয়ন ইউরোতে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেন ফুটবল বিশ্বের নতুন তারকা এরলিং হাল্যান্ড। তবে বরুশিয়ায় যোগ দেয়ার আগে তার সঙ্গে কথাবার্তা চালিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। কিন্তু জুভেন্টাসের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন হাল্যান্ড। আর হাল্যান্ড কেন জুভেন্টাসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তা জানিয়েছেন তার এজেন্ট মিনো রাইওলা। ইতালিয়ান রেডিও লা রিপাবলিকার সঙ্গে এক সাক্ষাতকারে কারণটি জানান রাইওলা। তিনি বলেন, 'হাল্যান্ড কেন জুভেন্টাসে যোগ দেয়নি? কারণ তারা তাকে মূল দলে না খেলিয়ে অনূর্ধ্ব-২৩ দলে তাকে খেলাতো।' যেই হাল্যান্ডকে খুব সহজেই জানুয়ারিতে পেতে পারতো জুভেন্টাস ফুটবল বিশ্বে সেই হাল্যান্ডের চাহিদা এখন আকাশচুম্বি। তাকে পেতে বিশাল পরিমাণ অর্থ হাতে নিয়ে এখন ওৎ পেতে বসে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদসহ বেশ কয়েকজন ক্লাব। ফলে জানুয়ারীতে পাওয়া সুযোগ কাজে না লাগানোর দুঃখ্যে এখন মরছে জুভেন্টাস। গত মৌসুমে রেড বুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে বেশ দারুণ পারফরমেন্স দেখান হাল্যান্ড। এরপরই তার দিকে নজর দেয় বেশ কয়েকটি ক্লাব। শেষ পর্যন্ত তিনি নাম লেখান বরুশিয়া ডর্টমুন্ডে। সবমিলিয়ে জার্মান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন তিনি। | 12 |
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। ভারত ও বাংলাদেশ উভয়েরই মিয়ানমারের সাথে সীমান্ত সম্পর্ক রয়েছে। সোমবার রাতে দুই নেতার মধ্যে টেলিফোনে আলাপকালে মিয়ানমারের বিষয়টি উঠে আসে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দায়িত্ব নেয়ার পর এটাই তাদের প্রথম আলাপ। টেলিফোন আলাপের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী এক টুইট করেছেন অন্যদিকে এর কিছুক্ষণ পরেই হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। ওই বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, 'প্রেসিডেন্ট (বাইডেন) বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠা এবং এর রীতিনীতি রক্ষার উপর গুরুত্বারোপ করে বলেছেন, মার্কিন-ভারতের সম্পর্কের মূল ভিত্তি হলো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতিশীলতা।' বিবৃতিতে আরো বলা হয়েছে, 'তারা (বাইডেন এবং মোদি) বলেছেন, বার্মায় (মিয়ানমার) আইনের শাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থা অবশ্যই বজায় রাখতে হবে।' ফোনকল সম্পর্কে মোদি টুইট করলেও তাতে মিয়ানমারের কথা উল্লেখ করেননি। তিনি লিখেছেন, প্রেসিডেন্ট অব ইউনাইটেড স্টেট জোবাইডেনের সাথে কথা হয়েছে এবং বিজয়ী হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছি। আমরা আঞ্চলিক সমস্যা এবং আমাদের মধ্যকার অগ্রাধিকারে থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। প্রেসিডেন্ট জোবাইডেন এবং আমি নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং এর বাইরে শান্তি ও সুরক্ষায় আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরো সুদৃঢ় রাখার প্রত্যাশার কথা ব্যক্ত করছি, অন্য আরেকটি টুইট লেখেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন এবং ভারত-মার্কিন অংশীদারিত্ব 'গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাধারণ কৌশলগত স্বার্থের প্রতিশ্রুতিতে দৃঢ় সংক্ল্পবদ্ধ। এতে বলা হয়, 'তারা বিধিবদ্ধ আন্তর্জাতিক শৃঙ্খলা এবং একটি স্বাধীন, উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে সমমনা দেশগুলোর সাথে কাজ করার গুরুত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।' মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পরপরই ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের উৎখাত এবং দেশটির নির্বাচিত নেতা এবং শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চিকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন। বাইডেন এক বিবৃতিতে বলেন, 'মিয়ানমারের সামরিক বাহিনী যে ক্ষমতা দখল করেছে তা অবিলম্বে প্রত্যাহার এবং আটক নেতা-কর্মী ও কর্মকর্তাদের মুক্ত করে দিয়ে ক্ষমতা হস্তান্তরের চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হতে হবে।' গত সপ্তাহে ভারতও এই সামরিক অভ্যুত্থানের বিষয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারে গণতান্ত্রিক উত্তরণে ভারত সবসময়ই সমর্থনে দিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, আইনের শাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থা অবশ্যই বজায় রাখতে হবে। সূত্র : ইউএনবি | 3 |
আগামী ১৪ অক্টোবর শেরপুর সদর উপজেলার নির্বাচন উপলক্ষে সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এবং তার কন্যা সরকারী কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি'র বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অভিযোগ করেছেন নিজ দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিনহাজ উদ্দিন মিনাল (মোটরসাইকেল প্রতীক) সোমবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। একই সাথে হুইপ আতিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেরপুর ছাড়ার আলটিমেটাম দিয়ে মিনাল বলেছেন, অন্যথায় নির্বাচনী অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন তিনি। তিনি আরো অভিযোগ করেন, সরকারি দলের হুইপ ক্ষমতা খাটিয়ে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসা, শিক্ষক ও সরকারি কর্মচারীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। ইভিএম এ ভোট হলেও ভোট কেন্দ্রের ভিতরে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য বাধ্য করা হবে ঘোষণা দিচ্ছে সরকারি দলের প্রভাবশালীরা- এমন অভিযোগ করেন সংবাদ সম্মেলনে। এসব বিষয়ে হুইপ আতিক বলেন, আমি এলাকার এমপি হিসেবে উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মন্ডপ পরিদর্শনের জন্য স্থানীয় প্রশাসনকে কর্মসূচি দিয়ে ১৭ দিনের জন্য সরকারি সফরে এসেছি। তবে নির্বাচনের কোন কর্মকাণ্ডে যাওয়ার প্রশ্নই আসে না। আমি গ্রামের বাড়িতেও যাই না। হুইপ আতিকের দাবি তার কন্যা সরকারি কর্মকর্তা হওয়ায় ১৪ টি ইউনিয়নেই নির্বাচনের অনেক আগে থেকেই সরকারি কাজের অংশ হিসেবে বিভিন্ন পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন ও মহিলাদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। অমি'র বিরুদ্ধে এমন অভিযোগ অবান্তর।
বিডি প্রতিদিন/হিমেল | 6 |
সরকারি চাকরিজীবীরা নানা ধরনের ভাতা পান। সব ভাতার ওপর কর হয় না। আবার সব ভাতা করমুক্ত নয়। কিছু কিছু ভাতা করমুক্ত থাকে। তাই বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন প্রস্তুত করার আগে কোন কোন ভাতায় কর নেই, তা জেনে নেওয়া ভালো। যেমন দায়িত্ব ভাতা, নববর্ষ ভাতা-এসবের ওপর কর নেই। কোথায় কর আছে,কোথায় কর নেই, তা জানা না থাকলে বিপাকে পড়তে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, প্রতিবছর চার থেকে পাঁচ লাখ সরকারি কর্মকর্তা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন। অনেকেই জানেন না, কোথায় করছাড় আছে। এবার দেখা যাক, সরকারি চাকরিজীবীরা কোথায় করছাড় পান। প্রথমেই আসি বাড়িভাড়ায়। মূল বেতনের ৫০ শতাংশ বা তিন লাখ টাকা হলে তাতে কর দিতে হবে না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ বা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই। অবশ্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় এমন ছাড় সব চাকরিজীবী করদাতা পান। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরও আছে বৈশাখী ভাতা, শিক্ষা-সহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ। অন্যদিকে, সরকারি কর্মকর্তাদেরও করযুক্ত আয়ের তালিকায় আছে মূল বেতন, উৎসব ভাতা ও সম্মানী ভাতা। অবশ্য মূল বেতন ও উৎসব ভাতাই তাঁদের প্রধানতম আয় খাত।সরকারি কর্মকর্তারা চাইলে তাঁদের কর কমাতে পারেন। বিনিয়োগ করে তাঁরা বিনিয়োগজনিত কর রেয়াত নিতে পারেন। অবশ্য কিছু ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ হয়ে যায়। যেমন ভবিষ্য তহবিলে চাঁদা। এ ছাড়া কল্যাণ তহবিলে চাঁদা ও গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা দিলেও বিনিয়োগ হিসেবে ধরা হয়। পরে কর রেয়াত পাওয়া যাবে। সরকারি কর্মকর্তারাসহ সবার জন্য আয়কর রেয়াতের কিছু সাধারণ খাত আছে। যেমন সঞ্চয়পত্রে বিনিয়োগ, বিমা পলিসি, ডিপিএস (বছরে ৬০ হাজার টাকা পর্যন্ত), শেয়ারবাজারে বিনিয়োগ ইত্যাদি। চলতি অর্থবছরে আগামী মঙ্গলবার পর্যন্ত আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ সময়। এই সময়ের মধ্যে আয়কর বিবরণী বা রিটার্ন জমা না দিলে জরিমানার মুখে পড়তে হবে। অবশ্য যৌক্তিক কারণ দেখিয়ে দুই মাস সময় বাড়ানো যায়। আয়কর অধ্যাদেশে এখন সময় বৃদ্ধির কোনো সুযোগ নেই। তবে গতবার করোনার মতো জাতীয় দুর্যোগের কারণে রিটার্ন জমার সময় বৃদ্ধি করা হয়েছিল। | 0 |
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তথ্য প্রবাহ ও প্রযুক্তির এক সুবর্ণ সময় অতিক্রম করছে বাংলাদেশ। আজকের ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে করোনা মহামারিকালেও প্রযুক্তির সাহায্যে একে অপরের সঙ্গে সকলে যুক্ত থাকতে পারছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে পত্রিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া অবাধ সংবাদ প্রচার করছে। আজকের পত্রিকার যাত্রা সাহসী একটি পদক্ষেপ। রবিবার (২৭ জুন) রাজধানীতে আজকের পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এসময় স্পিকার পত্রিকাটির শুভ উদ্বোধন করেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত দেশের দিকে আমাদের যে অগ্রগতি তা আজকের পত্রিকার মধ্য দিয়ে ফুটে উঠবে এবং গণমানুষের কথা তাদের মুখপাত্র হয়ে আজকের পত্রিকায় প্রকাশিত হবে। তিনি বলেন, বিশ্বের আনাচে কানাচের বিভিন্ন খবর একত্রিত করে চলমান ঘটনাবলী উপস্থাপনের মাধ্যমে সকলকে অবগত করে গণমাধ্যম। বর্তমানে সামাজিক মাধ্যমের যে ব্যাপক প্রসার, তার মধ্য দিয়েও অনেক ধরণের ইস্যু চ্যালেঞ্জ হিসেবে নতুনভাবে আর্বিভূত হচ্ছে। এক্ষেত্রে, আজকের পত্রিকা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে কার্যকরভাবে সহায়তা করবে। আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। | 6 |
রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১ জন। এই সংখ্যা নিশ্চিত করেছেন জেলার করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল।রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার রাতে জেলায় মোট ১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ওই ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৬ দশমিক ৭২ শতাংশ। আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদরের পাঁচজন, বিলাইছড়ি উপজেলায় দুজন, কাপ্তাই ও নানিয়ারচরে একজন করে রয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মারা গেছেন ৩৩ জন।বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২০১ জন। তাঁদের মধ্যে আইসোলেশনে আছেন পাঁচজন। এ পর্যন্ত জেলায় করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫২৩ জন। একই সঙ্গে দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৯৬ হাজার ৬০৬ জন। | 6 |
সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে লোহার পাত পড়ে শ্রমিক মামুন হোসেন (২৮) নিহত হয়েছেন। আজ বুধবার (৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন জানান, সকালে তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় স্ক্রাপ জাহাজের লোহার পাত মামুনের গায়ে এসে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। মামুন হোসেন (২৮) নওগাঁ জেলার খাজ মণ্ডল পাড়া এলাকার মেহের আলীর ছেলে বলে জানান উপ পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন। | 6 |
শিশু জায়ান চৌধুরীর লাশ দেখতে বনানীতে শেখ সেলিমের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।গত রোববারশ্রীলঙ্কায় ধারাবাহিক বোমা হামলার শিশু জায়ান চৌধুরী নিহত হয়। বুধবার দুপুর পৌনে ১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিমান ইউএল-১৮৯ ফ্লাইটে করে জায়ানের লাশ দেশে আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিশুটির লাশ গ্রহণ করেন তার নানা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এ সময় শেখ সেলিমের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর জায়ান চৌধুরীর লাশ সেখান থেকে সরাসরি বনানী ২ নম্বর সড়কে শেখ সেলিমের বাড়িতে নেয়া হয়। সেখানে রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেই বাড়িতে জায়ানকে শেষবারের মতো দেখতে ভিড় করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা পৌনে ৩টার দিকে জায়ানকে দেখতে শেখ সেলিমের বাড়িতে আসেন। এদিকে শত শত মানুষ বনানীর শেখ সেলিমের বাড়ি ঘিরে আছেন। তারা জায়ানের জানাজায় অংশগ্রহণের জন্য জড়ো হয়েছেন। এ কারণে মহাখালী থেকে বিমানবন্দর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে জায়ানকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। শেখ ফজলুল করিম সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। এর আগে জায়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। নিহত জায়ান চৌধুরী শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার ছেলে। গত রোববার বাবার সঙ্গে কলম্বোর একটি হোটেলে নাশতা করার সময় বোমা বিস্ফোরণে মারা যায় জায়ান। বিস্ফোরণে জায়ানের বাবা মশিউল হক চৌধুরী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় হোটেলের কক্ষে অবস্থান করায় বেঁচে যান শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া ও সোনিয়ার আরেক ছেলে জোহান। | 9 |
পীরগাছা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দুই দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার সমাপ্ত হয়েছে।রংপুর পর্যটন মোটেলে সোম ও মঙ্গলবারের প্রশিক্ষণে সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫, জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা এবং জেলা ও উপজেলা পর্যায়ে বহু খাতভিত্তিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।এ ছাড়া নিরাপদ খাদ্য, ভেজাল খাদ্য, দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা পূরণে বিভিন্ন অধিদপ্তরের কার্যক্রম এবং জানো প্রকল্পের সম্পৃক্ততা আলোচনায় জায়গা পায়।ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রশিক্ষণ কর্মশালাটি চলে। সহযোগিতায় ছিল ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প।প্রশিক্ষণ উদ্বোধন করেছিলেন রংপুর সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যসচিব ডা. হিরম্ব কুমার রায়। এটি সঞ্চালনা করেন জানো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মারুফ আহমেদ।প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি শেখ শামসুল আরেফীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কমিটির সদস্যসচিব মো. আবু আল হাজ্জাজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর রংপুরের উপপরিচালক শেখ মো. সাইদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সিরজুল হক, শিক্ষা কর্মকর্তা মোছা. রোকসানা বেগম, জানো প্রকল্পের মাল্টিসেক্টরাল গভর্নেন্স ম্যানেজার গোলাম রাব্বানী প্রমুখ। | 6 |
খুলনায় অস্বাস্থ্যকর পানি বোতলজাত ও বাজারজাত করায় দুই প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল খুলনা দৌলতপুর পাবলা এলাকায় অকসি ড্রিংকিং ওয়াটার ও বটিয়াঘাটা দক্ষিণ মুহাম্মাদনগর এলাকায় মাসাফি ড্রিংকিং ওয়াটার নামে প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পানি বোতলজাত এবং বাজারজাত করণ করায় অভিযান পরিচালনা করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 6 |
খাগড়াছড়ির রামগড় পৌরসভার কালাডেবার কাঁঠালবাড়ি থেকে নজিরটিলা এবং সম্প্রুপাড়া পর্যন্ত গ্রামীণ সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। গ্রামীণ এই কাঁচা রাস্তা দিয়ে বেপরোয়াভাবে ইট ভাটার বালু, মাটি, চোরাই গাছ এবং বাঁশের ট্রাক চলাচলের কারণে রাস্তায় কাঁদা এবং গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতি বৃষ্টিতে কাদা আর গর্তের কারণে পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না। রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করে তৈরি করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।সরেজমিনে জানা যায়, কাঁঠাল বাড়ি, নজিরটিলা এবং সম্প্রুপাড়া এলাকায় প্রায় এক হাজার পরিবারের বসবাস। এসব এলাকা থেকে রামগড় সদরে এবং কালাডেবা বাজারে যাওয়ার প্রধান সড়ক এটি। সর্বশেষ ২০০৩ সালে এই সড়কের মেরামত করা হয়। অবৈধ ভাবে ৪টি ইট ভাটার মাটি, চোরাই গাছ এবং বাঁশ নেওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয় এই সড়কটিকে। সব মিলে সড়কটির বেহাল দশা হয়েছে। বারবার আবেদন করার পরেও পৌর কর্তৃপক্ষ থেকে সড়ক মেরামতের কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়দের।কাঁঠাল বাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা মোশারফ হোসাইন জানান, গ্রীষ্ম এবং বর্ষা কোন মৌসুমেই এ সড়ক দিয়ে যাতায়াত করা যায় না। বৃষ্টিতে এ সড়কে কাঁদা আর গর্তের জন্য পায়ে হেঁটে চলাচল করাও দু: সাধ্য বলে জানান তিনি। বৃষ্টি না থাকলেও সড়কটি বালু দিয়ে ভর্তি থাকে; ধুলাবালির কারণে এই সড়ক দিয়ে যাতায়াত করতে কষ্ট হয়।স্থানীয় আরেক বাসিন্দা দেলোয়ার হোসাইন রাজু জানান, বারবার আবেদন করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করায় রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে।রামগড় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সাহাব উদ্দীন আজকের পত্রিকা কে জানান, তিনি সরেজমিনে সড়কটি দেখে এসেছেন। সড়কটি মেরামতের জন্য বরাদ্দের আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত করে দেওয়া হবে। | 6 |
মার্কিন যুক্তরাষ্ট্রে এক তরুণ আফ্রিকান-আমেরিকানকে হত্যার জন্য তিন শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করেছে। ওই তরুণ সকালে জগিং করার সময় আক্রান্ত হয়েছিল। তিনি স্রেফ কৃষ্ণাঙ্গ বলেই ওই শ্বেতাঙ্গদের আক্রোশের শিকার হন। দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলো ৬৫ বছর বয়সী গ্রেগরি ম্যাকমাইকেল, তার ছেলে ট্রাভিস ম্যাকমাইকেল এবং প্রতিবেশী ৪২ বছর বয়সী উইলিয়াম রোডি ব্রায়ান। তারা ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জর্জিয়া রাজ্যের ব্রাউন্সউইকে আহমদ আরবেরি নামের ওই কৃষ্ণাঙ্গ যুবককে ধাওয়া করে হত্যা করেছিল। বিচারকালে প্রধান অভিশংসক লিন্ডা দুনিকস্কী বলেন, তারা আহমদ আরবেরিকে তাদের ড্রাইভওয়েতে হামলার সিদ্ধান্ত নেয়। কারণ তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ এবং রাস্তায় দৌড়াচ্ছিলেন। তিনি জানান, তাদের জন্য তিনি হুমকিস্বরূপ হতে পারেন, সেজন্য তারা তাকে হত্যা করেনি। তার সাথে ছিল না কোনো অস্ত্র, ছিল না কোনো হুমকি, সাহায্যের জন্য তার কাউকে ডাক দেয়ার উপায়ও ছিল না। আরবেরি প্রায় ৫ মিনিটের মতো ছুটে পালিয়েছিলেন। হত্যা ও প্রচণ্ড আক্রমণ ছাড়াও, জর্জিয়ার এই তিন ব্যক্তিকে অপহরণের প্রচেষ্টা চালানো এবং আরবেরিকে জাতিগতভাবে চিহ্নিত করার মতো রাষ্ট্রীয় ঘৃণা- অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে। সূত্র : ভয়েস অব আমেরিকা | 3 |
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্স রিসার্স ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালকবাংলাদেশি বংশোদ্ভূতপ্রফেসরড. সাইফুর রহমান আগামী তিন বছরের জন্য ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্সের (আইইইই) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ভারতের কে রামেশ, যুক্তরাষ্ট্রের থমাস কফলিন ও ফ্রান্সিস গ্রোসকে পরাজিত করে সর্বোচ্চ ভোটে এই পদে নির্বাচিত হন। আইইইই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল, কম্পিউটার বিজ্ঞানী, বিদ্যুৎ ও জ্বালানি সোসাইটিসহ ৪০টি প্রযুক্তিগত পেশাজীবী সংগঠনের পৃথিবীর সর্ববৃহৎ ফেডারেশন। শিক্ষা ও পেশাগত দায়িত্বে অসামান্য সফলতা অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের জোসেফ আর লোরিং খেতাবপ্রাপ্ত সাইফুর রহমান আগামী ২০২৩ সালে আইইইই-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আইইইই থেকে প্রকাশিত ইলেকট্রিফিকেশন ম্যাগাজিন এবং ট্রানজেকশন অন সাসটেইনেবল এনার্জির প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক সাইফুর রহমান বর্তমানে কার্বন নিঃসরণ কমিয়ে আনার ওপর কাজ করছেন। ইতোমধ্যে তার নেতৃত্বে একটি টিম বিদ্যুৎ সাশ্রয়ী একটি সফটওয়্যার তৈরি করেছে, যার ব্যবহারে ২০ শতাংশ বিদ্যুৎ বিল সাশ্রয় করা সম্ভব বলে তিনি জানান। উল্লেখ্য, গত ২০১৭ সালে তিনি আইইই-এর পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির (পিইএস) প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলেন। সে বছরের নভেম্বর মাসে বিদ্যুৎ ও জ্বালানি, স্মার্ট গ্রিড এবং আল্ট্রা-হাই ভোল্টেজ ট্রান্সমিশনের ওপর কাজ করতে আইইইই ও স্টেট গ্রিড করপোরেশন অব চায়নার মধ্যে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। | 4 |
মাঝে কিছু দিন নীরব থাকলেও আবার স্বরূপে হাজির নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এবার বড় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও কঠোর আন্দোলনের হুমকিদিলেন তিনি। শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে তার কয়েকজন অনুসারী প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়। এরপর কাদের মির্জা ফেসবুক লাইভে এসে বলেন, ওসি, এডিশনাল এসপি শামিম, ইউএনও এবং এসিল্যান্ড ১০ লাখ টাকা করে পায় একরাম এবং আলাউদ্দিন নাসিমের কাছ থেকে। প্রশাসনের কর্মকর্তাদের ছত্রছায়ায় আমার ১৫ জন অনুসারী গুলিবিদ্ধ হয়েছে। ওবায়দুল কাদের সাহেব আপনি বলেন- তুমি চুপ থাক, আমি চুপ থাকতাম। মেয়র বলেন, আমি আবার শুরু করব, ছেড়ে দেব না। সত্য কথা থেকে আমি কখনও সরে দাঁড়াব না। আপনারা আমাকে সরাতে পারবেন না। কি করবেন, জেলে দিবেন? যা ইচ্ছা তাই করেন। ১০-১৫ জন সন্ত্রাসী প্রশাসনের পাহারায় এখানে তাণ্ডব চালাচ্ছে। ইউএনও, ওসির পাহারায় ডিসি,এসপির পাহারায়। এটা কি চালাচ্ছেন। কার রাজত্ব কায়েম করতে চান এখানে আপনারা। কি করতে চান আপনি। কাদের মির্জা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে বললে আপনি বলেন চুপ থাক। কি বুঝাইতে চান আপনি, কি করতে চান আপনি। তারা বলে তাদের সাথেও আপনি কথা বলেন। আমারে বললেন যে তুমি যেভাবে বলবা সেভাবে হবে। তাদেরকে বলেন, তোমরা যেভাবে বল সেভাবে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও, এসি ল্যান্ড, ওসি ও এডিশনাল এসপি শামিমকে প্রত্যাহার না করলে আমি কোম্পানীগঞ্জের মানুষকে নিয়ে আন্দোলন শুরু করব। আমেরিকা যাওয়ার কথা ছিল, আমি যাব না। আমি এর শেষ দেখে ছাড়ব। তারপর আমেরিকা যাব। আপনার বিরুদ্ধে প্রয়োজনে আমরা কঠিন আন্দোলন গড়ে তুলব। ছেড়ে দেব না। বিডি প্রতিদিন/কালাম | 6 |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার একটি নতুন নীতি গ্রহণ করেছে- বাংলাদেশে বিদেশিদের জন্য ক্যাসিনো চালু করবে। এটা করলে দেশের মানুষ ধ্বংস হবে। তিনি বলেন, যে ঘটনা দেশে তোলপাড় শুরু হয়েছে, সেখানে সরকার কীভাবে বিদেশিদের জন্য ক্যাসিনো করার ঘোষণা করে? বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এ মানববন্ধনের আয়োজন করে। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার। মঈন খান বলেন, এদেশের জনগণ যদি পাপ করে আর সেটা যদি পাপ বলে গণ্য হয়, তাহলে বিদেশিরা এদেশে এসে যদি পাপ করে তাহলে সেটা পাপ হবে না? আমি দোষ করলে দোষ আর বিদেশিরা দোষ করলে দোষ নয় কেন? বিদেশিদের জন্য এদেশে কেন ক্যাসিনো চালু করা হবে? ক্যাসিনোর সমালোচনা করে তিনি আরও বলেন, বিদেশিদের জন্য ক্যাসিনো চালু করা হলে সেই ক্যাসিনোতে আমার দেশের জনগণ যে জড়াাবে না তার নিশ্চয়তা কে দেবে? বিদেশিরা আমার দেশের জনগণের চরিত্র যে হরণ করবে না তার নিশ্চয়তা কে দেবে? বিএনপি একটি গণতন্ত্রিক রাজনৈতিক দল আখ্যায়িত করে মঈন খান বলেন, গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি। এজন্য একটি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে বন্দী করে রাখা সত্ত্বেও নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি। আজকে আমরা শপথ নিয়েছি, খালেদা জিয়াকে মুক্ত না করে আমরা ঘরে ফিরব না। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিবিদরা মানুষের জন্য রাজনীতি করে। নিজেদের জন্য রাজনীতি করে না। কিন্তু আওয়ামী লীগ সেটা করতে ব্যর্থ হয়েছে। তাদের বিভিন্ন নেতার বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় সেটা প্রমাণ হয়ে যায়। | 6 |
রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে জুয়া খেলার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার সময় জেলা গোয়েন্দা পুলিশ তাঁদের রায়পুর অডিটোরিয়ামের একটি কক্ষ থেকে গ্রেপ্তার করে। আজ রবিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ পরিদর্শক আজিজুর রহমান মিয়া জানিয়েছেন।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রাখালিয়া গ্রামের কামাল হোসেন (৪৮), ফজলুল হক, মো. রাসেল (৩৯), সোনাপুরের আবদুল্লা আল মামুন (৩৬), উত্তর কেরোয়ার আবদুল্লা আল মামুন (৩০), সাগরদীর আবদুল্লা আল মামুন (৩৫), শ্যামগঞ্জের বিল্লাল হোসেন ও কাফিলাতলিল জামাল হোসেন।লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) পুলিশ পরিদর্শক আজিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের নামে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। | 6 |
পুরো নাম আমিনুল ইসলাম মুকুল। কিন্তু মুকুল নামেই সবাই তাকে চেনেন। শুধু কুষ্টিয়া নয়, আশপাশের কয়েক জেলায় তার রয়েছে দাপট। কুষ্টিয়া জেলা পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খাতায় পলাতক শীর্ষ চরমপন্থি নেতা। দেশের বাইরে বসেই 'রাজত্ব' সামলান তিনি। ঠিকাদার ও ক্ষমতাসীন দলের কয়েক নেতার সঙ্গে মিলে কুষ্টিয়ার অধিকাংশ সরকারি কাজ নিয়ন্ত্রণ করেন মুকুল। রয়েছে নিজের ঠিকাদারি প্রতিষ্ঠান। এমনকি হাট-বাজারও রয়েছে তার কবজায়। দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকলেও তার রাজত্বে ভাটা পড়েনি। তাই গত ১০ বছরে তার সম্পদ কয়েকগুণ বেড়েছে। গাড়ি-বাড়িসহ নামে-বেনামে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন। নির্ভরযোগ্য সূত্র জানায়, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ কয়েকটি দেশে অবস্থান করেন মুকুল। কুষ্টিয়ার অনেক রাজনৈতিক নেতা ও ঠিকাদার তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। আবার বিদেশে গিয়ে তার সঙ্গে দেখাও করেন। সম্প্রতি এখানকার তিন নেতা ও ঠিকাদার থাইল্যান্ডে গিয়ে মুকুলের সঙ্গে দেখা করেছেন। পুলিশ ও একাধিক গোয়েন্দা সূত্র জানায়, মুকুলের উত্থান '৯০ দশকে। '৮৮ সালের দিকে ইসলামিয়া কলেজে এইচএসসি পড়ার সময় শ্রমজীবী মুক্তি আন্দোলনের রাজনীতি শুরু করেন তিনি। সে সময় গোপনে চরমপন্থি বাহিনীও গড়ে তোলেন। '৯০ সালের দিকে মুকুল প্রথম পুলিশের হাতে আটক হন। ছাড়া পেয়ে গা-ঢাকা দেন। পরে কিছুদিন সদর উপজেলার ভাদালিয়া এলাকায় নার্সারির ব্যবসা করলেও কুষ্টিয়া ছেড়ে ঝিনাইদহ চলে যান। শ্রমজীবী মুক্তি আন্দোলনের রাজনীতি ছেড়ে গণমুক্তিফৌজ নামে চরমপন্থি সংগঠন গঠন করেন। শাহিন ও লিপটন ছিল তার সেকেন্ড ইন কমান্ড। এই বাহিনীর মাধ্যমে মুকুল ও শাহিন কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম শুরু করেন। কয়েকজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীকে হত্যা করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। মুকুল, শাহিন ও লিপটন মিলে বিএনপি নেতা ভিসি শহীদ ও বাচ্চু, ঠিকাদার জামু ও হাবিব, কুষ্টিয়ার থানাপাড়ার বাবু, কয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামিল হোসেন বাচ্চু, ব্যবসায়ী বকুল সওদাগরসহ প্রায় এক ডজন হত্যাকাণ্ড ঘটায়। এসব হত্যাকাণ্ডের পর দায় স্বীকার করে মিডিয়ায় বিবৃতিও দিতেন মুকুল। এমনকি টেন্ডারের নিয়ন্ত্রণ নিতে সড়ক ও জনপথ অফিসের সামনে তিনজনের কাটা মাথা এবং জি কে অফিসের সামনে দু'জনের কাটা মাথা রেখে আতঙ্ক ছড়ান মুকুল। জানা যায়, ২০০৫ সালে ক্রসফায়ারের ভয়ে মুকুল, শাহিন ও লিপটন গা-ঢাকা দেন। পরে তারা পালিয়ে ভারতে গিয়ে বনগাঁ এলাকায় ঘাঁটি গাড়েন। ভারতে থেকেই কুষ্টিয়ায় চাঁদাবাজি ও হত্যাকাণ্ড চালাতে থাকেন মুকুল। ভারতে সুবিধা করতে না পেরে পালিয়ে নেপালে আশ্রয় নেন। সেখানে ব্যবসা-বাণিজ্যও গড়ে তোলেন। পরে অন্য দেশেও যাতায়াত শুরু করেন। মুকুলের বাড়ি সদর উপজেলার আলামপুর গ্রামে। এসএসসি পাসের পর ভর্তি হন ইসলামিয়া কলেজে। বর্তমানে তার বয়স ৫০। তার বড় ভাই শহীদ কুষ্টিয়া শহরে তার সম্পদ দেখাশোনা করেন। মুকুলের ছেলে সৈকতের নামে তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম সৈকত এন্টারপ্রাইজ। এ প্রতিষ্ঠানের নামে সব ঠিকাদারি কাজ দেখভাল করেন আনোয়ার হোসেন। সম্পর্কে তিনি মুকুলের চাচাশ্বশুর। গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, সড়ক ও জনপথ, গণপূর্ত, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ প্রায় সব সরকারি দপ্তরের কাজই দেশের বাইরে বসে নিয়ন্ত্রণ করেন মুকুল। এ জন্য তাকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা ও বেশ কয়েকজন ঠিকাদার সব ধরনের সহযোগিতা করেন। মুকুলের হয়ে কালিশংকরপুর এলাকার ঠিকাদার কালু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সব কাজ নিয়ন্ত্রণ করেন। এ ছাড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, ইবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, একটি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ক্ষমতাসীন দলের আরও কয়েকজন নেতা মুকুলের হয়ে অন্যান্য প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করেন। স্থানীয় কয়েকজন ঠিকাদার জানান, মুকুলের দাপটের কারণে অনেকে ঠিকাদারি ব্যবসা ছেড়ে দিয়েছেন। কোনো কাজের টেন্ডার আহ্বান করা হলে মুকুল ও তার মনোনীত লোকজন ছাড়া কেউ টেন্ডার জমা দিতে পারেন না। অন্য কেউ কাজ পেলে মুকুলের কাছে কাজ বিক্রি করে দিতে বাধ্য হন। এ ছাড়া কোনো ঠিকাদার দরপত্র কিনতে পারেন- এমনটি জানলে মুকুল আগেই তাকে ফোন দিয়ে হুমকি দেন। কেউ দরপত্র কিনে আনলে তার অস্ত্রধারী ক্যাডার ইমনসহ আরও কয়েকজন হুমকি দিয়ে আসে। এ কারণে তারা দরপত্র জমা দেওয়ার সাহস পায় না। জানা যায়, সপ্তাহখানেক আগে কুষ্টিয়ার জি কে ঘাট থেকে শ্মশান পর্যন্ত সড়ক নির্মাণ কাজের সিডিউল মুকুলের প্রতিষ্ঠান ছাড়া আর কেউ জমা দিতে পারেনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪০০ কোটি টাকার কাজেও মুকুলের নজর পড়েছে। যুবলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতাকে দিয়ে এ কাজ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় রয়েছেন তিনি। শুধু আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাই নন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও মুকুলকে সহযোগিতা করে আসছেন। তারা মুকুলের কাছ থেকে নিয়মিত মাসোহারা পান। অনুসন্ধানে জানা যায়, মুকুল বেশিরভাগ সময় মালয়েশিয়া থাকেন। মাঝেমধ্যে থাইল্যান্ড যান। নেপালে তার ব্যবসা এখনও রয়েছে। এখন তিনি লম্বা দাড়ি রেখেছেন। জুব্বা পরেন। কুষ্টিয়া শহরের গোশালা রোডে তার দুটি আলিশান পাঁচতলা বাড়ি রয়েছে। এ ছাড়া বটতৈল মোড় ও ভাদালিয়ায় বাড়ি রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় তার ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া ঢাকায় তার কমপক্ষে ১০টি ফ্ল্যাট আছে। কুষ্টিয়া শহরের বিভিন্ন ব্যাংকে স্বজনের নামে তিনি টাকা রেখেছেন। দেশের বাইরে বিপুল টাকা পাচার করেছেন। এ ছাড়া মুকুলের নামে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণের একাধিক মামলা রয়েছে। মুকুলের ভাই শহীদ সমকালকে বলেন, আমি যে সম্পদগুলো দেখভাল করছি, তার সবই আমার ভাইয়ের। তিনি দাবি করেন, বাড়ি থেকে শুরু করে সব সম্পদ বৈধ উপায়েই অর্জন করা হয়েছে। সৈকত এন্টারপ্রাইজের বিভিন্ন কাজ দেখভালের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন বলেন, মুকুলের নির্দেশনা অনুযায়ী আমি কাজ করি। প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কীভাবে কাজ পায় তা জানি না। আমি শুধু নির্দেশনা পালন করি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী সমকালকে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও টেন্ডারবাজি ও চাঁদাবাজি করিনি। কেউ দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসীর সঙ্গে আঁতাতের মাধ্যমে অপকর্ম করলে তার দায় দল নেবে না। তিনি আশা করেন, যারা এ ধরনের অপকর্ম করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, মুকুল তালিকাভুক্ত সন্ত্রাসী। তবে দীর্ঘদিন ধরে পলাতক। তার নাম ভাঙিয়ে সন্ত্রাসী ও টেন্ডারবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জেলায় টেন্ডারবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান নেই। পুলিশ এক্ষেত্রে জিরো টলারেন্স। | 6 |
সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের মানুষ মনে করেন না ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এসব ঘটনায় জড়িতদের পশুর সঙ্গে তুলনা করেছেন তিনি। অন্যদিকে ভীত হয়ে দেশ ত্যাগের মতো হতাশায় না পড়তে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে মঙ্গলবার সচিবালয়ে স্বপন ভট্টাচার্য, সাবেক প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, পঙ্কজ দেবনাথ ও অসীম কুমার উকিল এবং মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শৈলেন মজুমদার সঙ্গে বৈঠক করেন ধর্ম প্রতিমন্ত্রী।পরে ধর্মপ্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সহিংসতার সঙ্গে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান কেউ জড়িত নয়। রাষ্ট্রের বিরুদ্ধে দাঙ্গা, হাঙ্গামা করার জন্য যারা চেষ্টা করে তারা কোনো দলের হতে পারে না। তারা মানুষ হতে পারে না; তারা অমানুষ, জানোয়ার। উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠী এ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে বলেও তিনি মনে করেন।দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত এবং আগামী নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করেন ধর্ম প্রতিমন্ত্রী। এসব ঘটনার বিচার যাতে ভিন্ন খাতে না যায় সে জন্য দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানান তিনি।ফরিদুল হক বলেন, কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, সে যদি আমার দলেরও হয় আমি মনে করি মানুষ হিসেবে তার রূপ না, তার রূপ হলো পশু সমতুল্য। যারা এসব কর্ম করেন তাদের বিরুদ্ধে আমাদের সবার ঐকমত্য গ্রহণ করতে হবে এবং আগামী দিনে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা এ অপকর্ম করেছেন তাদের শাস্তি এমন হওয়া উচিত তা দেখে পরবর্তীতে কেউ যাতে এমন কাজ করার সাহস না পায়।সহিংসতায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ে যে তালিকা এসেছে সেখানে ত্রুটি আছে, এ জন্য জেলা প্রশাসকদের কাছ থেকে প্রকৃত তালিকা সংগ্রহ করা হবে।ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সভায় অভিমত ব্যক্ত করা হয় মৌলবাদীদের পূর্বপরিকল্পিত এই সহিংসতায় হিন্দু ধর্মীয় ব্যক্তিদের মনোবল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে হিন্দু ধর্মাবলম্বীদের মনোবল দ্রুত ফিরে আসে। এ জন্য স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও নেতাদের উদ্যোগ নিতে হবে। তৃণমূল পর্যায়ে প্রশাসন রাজনৈতিক নেতা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আলোচনা সভার আয়োজন করবে। কেন্দ্রীয়ভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হবে।'দেশ ত্যাগের মতো হতাশায় পড়বেন না'সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দেশ ত্যাগ করার মতো হতাশায় না পড়তে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।প্রতিমন্ত্রী বলেন, উগ্র সাম্প্রদায়িক শক্তি নানাভাবে চেষ্টা করছে নির্বাচনের আগে যাতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হয়, তারা ভীত হয়ে দেশ ত্যাগ করে। আমরা আজ দৃঢ় কণ্ঠে বলছি, কোনো সংখ্যালঘু সম্প্রদায়, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান তারা নিজের দেশ ছেড়ে কখনোই যাবে না।'আহ্বান জানাচ্ছি তারা যেন ভীত না হয়, সরকার কঠোর অবস্থান নিয়ে এই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেবে এবং তাদের যে ক্ষতি হয়েছে প্রধানমন্ত্রী তাদের আর্থিকভাবে সহযোগিতা করবেন। তারা যেন সামন্য এই ঘটনার পরে যেন দেশ ত্যাগ করার মতো কোনো হতাশার মধ্যে না পড়ে। এ দেশ আমাদের, সকল বাধাবিপত্তি প্রতিহত করেই আমরা এদেশে ঐক্যবদ্ধভাবে থাকব।' | 9 |
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রাইড শেয়ারিং সার্ভিসের একটি মোটরসাইকেলকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত ফাহমিদা হক লাবণ্য (২১)ব্র্যাক বিশ্ববিদ্যালয়েরকম্পিউটার সায়েন্স বিভাগে তৃতীয় বর্ষে পড়তেন। মোটরসাইকেলে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। লাবণ্যর বাসা শ্যামলীর ৩ নম্বর সড়কে। তার বাবার নাম এমদাদুল হক। শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি বলেন, ওই ছাত্রী রাইড শেয়ারিং কোম্পানির একটি মোটরসাইকেলে চড়ে ক্লাসে যাচ্ছিলেন। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এলে একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে আহত হন। বাইকের চালক গুরুতর অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে যায়। ছাত্রীটিকে হাসপাতাল রেখে মোটরসাইকেলের চালকও পালিয়েছে। এই দুর্ঘটনায় সুমন নামে আরেকজন আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাকে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। | 6 |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলম হাইকোর্টে আবারো জামিন আবেদন করেছেন। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা এ আবেদন দায়ের করেনে।আগামীকাল বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। গত ১১ সেপ্টেম্বর নিম্ন আদালতে শহিদুল আলমের জামিন নামঞ্জুর হয়। এর আগে গত ৪ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রতবোধ করেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিব্রত প্রকাশ করেন। গত ২৮ আগস্ট হাইকোর্টে শহিদুল আলমের জামিন বিষয়ে আবেদন করেন তার আইনজীবীরা। গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ৬ আগস্ট রমনা থানায় করা মামলায় শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। গত ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে শহিদুলকে আটক করে ডিবি পুলিশ। মামলায় তার বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে। | 6 |
গবাদিপশুর মাংস খেলে ডেঙ্গু হবে কি? এমন একটি প্রশ্ন অনেকের মাথায় উঁকি দিচ্ছে। একজন ভেটেরিনারিয়ান ও মশা গবেষক হিসেবে আমি বলতে পারি, এটি খুবই অমূলক একটি ধারণা।ডেঙ্গু হচ্ছে মানুষের একটি ভাইরাসজনিত রোগ, যা মানুষ ছাড়া অন্য প্রাণীতে খুব কম হয়। ননহিউম্যান প্রাইমেটস, যেমন: বানর, বনমানুষ-এদের মধ্যে ডেঙ্গু ভাইরাস রেপ্লিকেট বা প্রতিলিপি তৈরি করতে পারলেও ক্লিনিক্যাল ডিজিজ তৈরি করতে পারে না। থাইল্যান্ডে ২০১৭ সালে কুকুরের মধ্যে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা গেলেও কুকুর ডেঙ্গু ভাইরাসের রিজার্ভার হিসেবে কাজ করতে পারে কি না-বিজ্ঞানীরা এ ব্যাপারে এখনো নিশ্চিত নন। এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস এজিপ্টি ও এডিস এলবোপিক্টাস নামক দুটি মশার প্রজাতি দ্বারা ডেঙ্গু ছড়ায়। এর মধ্যে এডিস এজিপ্টিকে বলা হয় আরবান মসকুইটো বা শহুরে মশা। একে ডোমেস্টিক মসকুইটো বা গৃহপালিত মশাও বলা হয়। ফলে, এডিস এজিপ্টি প্রজাতির মশাগুলো মানুষকেই কামড়াতে পছন্দ করে বা কামড়ায়। এটাকে বলা হয় এনথ্রোপোফিলিক বিহেভিয়ার। অন্যদিকে, এডিস এলবোপিক্টাসকে বলা হয় রুরাল মসকুইটো বা গ্রাম্য মশা। তাদের ফরেস্ট মসকুইটো বা বন্য মশাও বলে। এই প্রজাতির মশারা সাধারণত প্রাকৃতিকভাবে সৃষ্ট বদ্ধ স্বচ্ছ পানির উৎস, যেমন: গাছের গুঁড়ি, কাটা বাঁশের গোড়া, ভাঙা রাস্তা, বদ্ধ স্বচ্ছ ডোবা ইত্যাদিতে বংশবৃদ্ধি করে। গ্রামে বা বনে থাকে বলে এডিস এলবোপিক্টস মশাগুলো মানুষসহ অন্য প্রাণীদেরও কামড়ায়। অর্থাৎ, এরা এনথ্রোপোফিলিক (মানুষের প্রতি আকৃষ্ট) ও জুওফিলিক (প্রাণীদের প্রতি আকৃষ্ট) উভয় বৈশিষ্ট্য প্রদর্শন করে। তাই অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এডিস মশা গৃহপালিত পশুদের কামড়ালে তাদেরও ডেঙ্গু জ্বর হতে পারে কি না বা পশুর মাংস খেলে তা মানুষে ছড়াতে পারে কি না। এখন পর্যন্ত কোনো গৃহপালিত পশু, যেমন: গরু, ছাগল, ভেড়া, মহিষ বা ঘোড়ায় ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা যায়নি। তা ছাড়া কোনো পশুর মাংস খেয়ে ডেঙ্গু হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ, একমাত্র স্ত্রী এডিস মশার কামড়েই ডেঙ্গু ছড়ায়। কীভাবে এডিস মশা ডেঙ্গু ছড়ায়? ডেঙ্গু রোগের ভাইরেমিক পর্যায়ে কোনো এডিস মশা রোগীকে কামড়ালে সেই মশা সংক্রমিত হয়। মশার পাকস্থলীতে ভাইরাসটি রেপ্লিকেশন বা প্রতিলিপি তৈরি করে। এরপর মশার পাকস্থলী থেকে ভাইরাসটি মশার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে মশার সেলাইভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থিতে পৌঁছায়। আক্রান্ত মানুষ থেকে রক্ত খাওয়ার পর ডেঙ্গু ভাইরাস মশার লালাগ্রন্থিতে পৌঁছানোর মধ্যবর্তী সময়টুকুকে এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। এই এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড সম্পূর্ণরূপে তাপমাত্রানির্ভর। সাধারণত, এই পিরিয়ড সম্পন্ন হতে ৮ থেকে ১২ দিন সময় লাগে, তবে পরিবেশের তাপমাত্রা বাড়তে থাকলে এর সময় কমতে থাকবে। তবে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মশার ভেতরে এই ইনকিউবেশন পিরিয়ডের গড় সময়কাল সাড়ে ছয় দিন। অর্থাৎ, একজন সংক্রমিত মানুষের শরীর থেকে রক্ত খাওয়ার পর আরেকজন মানুষের শরীরে ডেঙ্গু ছড়াতে এডিস মশার গড়ে ৭ থেকে ১০ দিন সময় লাগে। তাই কোনো বিভ্রান্তি নয়, কোরবানির পশুর মাংস খেতে কোনো বাধা নেই। ডেঙ্গু রোগ এবং এর বাহক এডিস মশা সম্পর্কে সঠিক জ্ঞান প্রয়োগের মাধ্যমে এডিস মশা ও ডেঙ্গু দুই-ই নির্মূল সম্ভব। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য এডিস মশার বংশবৃদ্ধি ও বিস্তার রোধ করতে হবে এবং মশা যেন কামড়াতে না পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এডিস মশা নিধনের জন্য সমন্বিত মশা নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করতে হবে। মশা নিয়ন্ত্রণে দুটি দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত, মশার প্রজনন স্থানগুলো ধ্বংস করতে হবে এবং দ্বিতীয়ত, বয়স্ক মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মশার প্রজনন স্থানগুলো ধ্বংস করতে হলে বাড়িতে এবং আশপাশে বদ্ধ বা জমানো পানির পাত্র দু-এক দিন পরপর পরিষ্কার করতে হবে। ফুলদানি, অব্যবহৃত কৌটা, ডাবের খোল, পরিত্যক্ত টায়ার ইত্যাদি থাকলে তা সরিয়ে ফেলতে হবে। প্রয়োজনে লার্ভানাশক ওষুধ ব্যবহার করতে হবে। অন্যদিকে, বয়স্ক মশা নিয়ন্ত্রণে ব্যক্তিগত পর্যায়ে এবং সরকারি পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শুধু রাস্তায় ফগিং বা ধোঁয়া ছড়ালে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যকর হবে না। কারণ, এডিস মশা সাধারণত ঘরের ভেতর জন্ম নেয় এবং বিশ্রাম নেয়। তাই ঘরের ভেতরে স্প্রে করতে হবে, যাতে ঘরের ভেতরের মশা মারা যায়। দেশের এই দুর্যোগময় সময়ে ঘরের ভেতরে ও বাইরে মশা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনবোধে বিশেষ ফোর্সের সাহায্য নেওয়া যেতে পারে। সময় বেঁধে দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় সমন্বয় প্রয়োজন। ডেঙ্গু মোকাবিলায় প্রথমে প্রয়োজন ব্যক্তিগত ও পারিবারিক সুরক্ষা। পরিবারের লোকজনকে যাতে মশা না কামড়ায়, তার জন্য মশার কয়েল বা স্প্রে ব্যবহার করতে হবে। দিনের বেলায় ঘুমালে অবশ্যই মশারি টাঙিয়ে অথবা কয়েল জ্বালিয়ে ঘুমাতে হবে। শরীর কাপড় দিয়ে যথাসম্ভব ঢেকে রাখতে হবে। ডেঙ্গু আক্রান্ত রোগীকে যাতে কোনো মশা কামড়াতে না পারে, সেদিকে অবশ্যই সব সময় খেয়াল রাখতে হবে। কারণ, আক্রান্ত রোগীই ডেঙ্গু ভাইরাসের উৎস। ডেঙ্গু প্রতিরোধে ন্যাশনাল গাইডলাইন থাকতে হবে। সরকারকে বিদেশ থেকে উলবাচিয়া আক্রান্ত বা জেনেটিক্যালি মোডিফাইড মশা আমদানি করা বা বিশেষ ফোর্স কাজে লাগানোর দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। দেশের এই দুর্যোগের মুহূর্তে বিচলিত না হয়ে সবাই একযোগে কাজ করলে অবশ্যই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। অধ্যাপক ড. তাহসিন ফারজানা: বিভাগীয় প্রধান, প্যারাসাইটোলজি বিভাগবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ | 8 |
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ড্রাফটের আগে দল পাননি তামিম ইকবাল। তবে আজ ড্রাফট থেকে এই বাঁহাতি ওপেনারকে দলে নিয়ে বিসিবির মালিকানাধীন ঢাকা ফ্র্যাঞ্চাইজি।তামিমের সঙ্গে ঢাকার হয়ে এবারের বিপিএলে দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদকে। ড্রাফটের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ককে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।রাজধানীর একটি হোটেলে চলছে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। শুরুতেই চমক দেখিয়েছে বরিশাল ফরচুন। তারা দলে নিয়েছে 'টি-টোয়েন্টির ফেরিওয়ালা' ক্রিস গেইলকে। ড্রাফটের আগেই অবশ্য আরেক তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও লুফে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। | 12 |
কক্সবাজারের বিখ্যাত 'মারমেইড কফি' উত্তরের জেলা নওগাঁয় যাত্রা শুরু করেছে। আজ মঙ্গলবার নওগাঁ শহরের কাজীর মোড়ে মারমেইড কফির আউটলেটটি উদ্বোধন হয়।যানা যায়, যারা একটু আরাম-আয়েশ করে কফি পান করতে চান তাদের মনের মতো করে সাজানো হয়েছে আউটলেটটি। শপের দেয়ালের স্থান পেয়েছে রং-তুলিতে আঁকা চিত্র। বসানো হয়েছে উন্নতমানের কফি মেশিন। মৃদু মিউজিকের তালে একসঙ্গে পাঁচ-ছয়জন বসে কফির সঙ্গে আড্ডায় মেতে উঠতে পারবেন।দৃষ্টিনন্দন মারমেইড কফি শপে সিগনেচার কফিগুলোর পাশাপাশি আরও রয়েছে কোল্ড কফি, আইস টি, আজোয়া, ব্রাউনি, মাফিন, স্যান্ডউইচসহ বিভিন্ন হালকা খাবারের আয়োজন। মারমেইড কফি শপের পরিবেশ দেখে অভিভূত স্থানীয় বাসিন্দারা।সুমন আলী নামের এক যুবক বলেন, আড্ডায় বাড়তি মাত্রা যুক্ত করতে নওগাঁয় একটি উন্নত মানের কফি শপের প্রয়োজন ছিল। জেলা শহরে এমন ডেকোরেট কফি শপ খুঁজে পাওয়া দুর্লভ।মারমেইড কফির পরিচালক (সেলস) আরমান পারভেজ মুরাদ বলেন, মারমেইড পরিবারের এবারের উপহার মারমেইড কফি। সারা দেশে মারমেইড কফি পৌঁছানোর পরিকল্পনা রয়েছে আমাদের। সবার আগে নওগাঁবাসীই পাচ্ছেন মারমেইড কফির স্বাদ নেওয়ার সুযোগ। যারা কফি শপে নিয়মিত যান তাদের জন্য চমক থাকছে মারমেইড কফি শপে। | 6 |
ঢাকা উত্তর সিটি করপোরেশন লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২১ পদে মোট ২০০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন চলছে। আবেদন করা যাবে ১৪ এপ্রিল পর্যন্ত। ১. সহকারী প্রকৌশলী (পুর)-৭২. সহকারী স্বাস্থ্য কর্মকর্তা-৪৩. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-৬৪. সহকারী প্রকৌশলী ( যান্ত্রিক)-১৫. উপকর কর্মকর্তা-৯৬. উপসহকারী প্রকৌশলী (পুর)-২৪৭. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-৪৮. রেভিনিউ সুপারভাইজার-৫০৯. লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার-১৩১০. পরিচ্ছন্নতা পরিদর্শক-১৪১১. ওয়ার্ড সচিব-১৭১২. ভিডিও ক্যামেরাম্যান-১ ১৩. ফটোগ্রাফার-১১৪. মশক নিয়ন্ত্রণ পরিদর্শক-৪ (বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে)১৫. ভিডিও অ্যাসিস্ট্যান্ট-১১৬. রেন্ট অ্যাসিস্ট্যান্ট-৭১৭. ইলেকট্রিশিয়ান-৬১৮. বাতি পরিদর্শক-৫১৯. লাইনম্যান-৪২০. মিটার রিডার-৫২১. কার্যসহকারী-১৭ প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র ১৪ এপ্রিলের (১ বৈশাখ) মধ্য জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। | 1 |
কালীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মাও. মোহাম্মদ রমিজ উদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গনপতি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গনপতি গ্রামের মৃত মুজিবার খাঁয়ের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে মাও. মোহাম্মদ রমিজ উদ্দীনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়দের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এতে তাঁর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ বিল্লাল হোসেন মৃধা বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।স্টেশন ইনচার্জ আরও বলেন, পুড়ে যাওয়া বাড়িতে কেউই ছিলেন না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। | 6 |
মাঠে এসেই গ্লাভস-প্যাড-হেলমেট পরে দ্রুত তৈরি হয়ে গেলেন তামিম ইকবাল। ছুটলেন নেটের দিকে। মুশফিক-মিরাজরা যখন ফুটবলে মজেছেন, তখন বাংলাদেশ অধিনায়ক একাগ্র মনে ডুব দিয়েছেন ব্যাটিং অনুশীলনে। তাঁর এক ঘণ্টার ব্যাটিং মহড়া কখনো দ্রুতগতির বোলিংয়ের বিপক্ষে, কখনো স্পিন পরীক্ষা।ঐচ্ছিক অনুশীলনে তামিম এত সিরিয়াস, শুধু নিজে ছন্দে ফিরতে নয়, দলকে ভালো শুরু এনে দিতেও। দুর্দান্ত দুই জয়ে সিরিজ নিজেদের করে নেওয়া, সঙ্গে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার চূড়ায় নিজেদের নাম লেখার পরও কিছু কাজ বাকি। বাংলাদেশ ছোঁয়ার অপেক্ষায় আরও দুটি গৌরব-আফগানদের প্রথমবারের মতো ধবলধোলাই করার সুযোগ তো বটেই, আজ জিতলে পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে যাবে বাংলাদেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ম্যাচ জিতলে বাংলাদেশের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও একরকম নিশ্চিত হয়ে যাবে। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের আওতাধীন পরের সব কটি সিরিজ হারলেও শীর্ষ নয়েই (স্বাগতিক ভারতসহ) থাকবে বাংলাদেশ।২০১৯ সালের সেপ্টেম্বরে জহুর আহমেদেই টেস্টে রশিদ খানরা বিব্রতকর এক মুহূর্ত উপহার দিয়েছিলেন সাকিব-তামিমদের। এবার সাদা বলে সেই মাঠেই ভিন্ন গল্প লিখে চলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলের মাত্র দুটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে। সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের সেই ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মুর্তজার দল জিতেছিল ২-১ ব্যবধানে। এবার স্কোরলাইন ৩-০ করার সুযোগ।ঐচ্ছিক অনুশীলন হওয়ায় গতকাল দলের অনেক সদস্যই মাঠে আসেননি।সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, আফিফ হোসেন ও শরীফুল ইসলাম বিশ্রামে ছিলেন হোটেলে। যাঁরা মাঠে এসেছিলেন, তাঁদের সঙ্গে ছিলেন টি-টোয়েন্টি দলের খেলোয়াড়েরাও। ঘরের মাঠে প্রথম দুই ওয়ানডেতেই সামনের পায়ে খেলতে গিয়ে ভেতরে ঢোকা বলে ফিরতে হয়েছে তামিমকে। গতকাল অনুশীলনে পেছনের পায়ে বেশি খেলতে দেখা গেল বাংলাদেশ অধিনায়ককে। ফুটওয়ার্কের সমস্যাটা দ্রুত কাটিয়ে উঠতে চান বাংলাদেশ অধিনায়ক।সিরিজ নিশ্চিত হওয়ায় পর 'ডেড রাবারে' রূপ নেওয়া শেষ ম্যাচে সাধারণত একাদশে বদল আসে। কজনকে বিশ্রাম দিয়ে বাজিয়ে দেখা হয় অন্যদের। কিন্তু ওয়ানডে সুপার লিগের হিসাবনিকাশ আসার পর এ পরীক্ষা-নিরীক্ষা থেকে অনেকটাই সরে এসেছে দলগুলো। বাংলাদেশও হয়তো আজ উইনিং কম্বিনেশন ভাঙবে না। এখন জেতা মানেই নিজেদের নামের পাশে মূল্যবান ১০টি পয়েন্ট যুক্ত করা। সুপার লিগের পয়েন্ট তালিকার প্রথম স্থান আরও সুসংহত করার এই সুযোগ হারাতে চায় না বাংলাদেশ।গতকাল অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এসে এই বার্তা দিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজও। ২৪ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, 'সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু সেরা আট দলই উত্তীর্ণ হবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী লক্ষ্য একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নেওয়া। সামনে হয়তো অনেক ভালো ভালো সুযোগ আসবে। হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি এই ১০ পয়েন্ট যদি নিতে পারি তখন সহজ হয়ে যাবে সামনের সেই চ্যালেঞ্জগুলো।' | 6 |
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় চার টিভি সাংবাদিককে পিটিয়ে
আহত করা হয়েছে।বুধবার বিকেলে ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে
শিরহান শরীফ তমালের নেতৃত্ব তার ক্যাডার বাহিনী এ হামলা চালায় বলে অভিযোগ। এ ঘটনার সময়
হামলাকারীরা সাংবাদিকদের ল্যাপটপ ও ক্যামেরা ভাংচুর করে। আহতদের পাবনা
জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বিকেলে পাবনা শহরের
ট্রাফিক মোড়ে প্রতিবাদ সভা করেন পাবনায় কর্মরত সাংবাদিকরা। এ সময়
ভূমিমন্ত্রীর ছেলে তমালকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারসহ তিন দফা কর্মসূচি
ঘোষণা করেন তারা।আহতদের মধ্যে রয়েছেন- সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত
আফরোজ আসাদ, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, ডিবিসি
নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরাপারসন মিলন হোসেন। এসব বিষয়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সমকালকে বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরদী (পাবনা-৪) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সুপ্রিম
কোর্টের অ্যাডভোকেট রবিউল আলম বুদু জানান, একটি প্রকল্প উদ্বোধনের কাজে
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এখানে আসছেন। এ উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে দলের
প্রচারকর্মীরা আশপাশে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় ভূমিমন্ত্রীর ছেলে
শিরহান শরীফ তমালের নেতৃত্বে ৩০-৪০ কর্মী তাদের মাইক্রোবাস ভাংচুর করে।
হামলায় প্রকৌশলী সৈকত আরেফিন চোখে গুরুতর আঘাত পান। এ ছাড়া ছাত্রলীগ নেতা
সবুজ, নুর আলম, চালক আকবরসহ কয়েকজন আহত হন। হামলাকারীরা অস্ত্র প্রদর্শনের
পাশাপাশি গুলিও করে। গাড়ির মধ্যে গুলির খোসা পাওয়া গেছে বলে জানান তিনি।আহত সাংবাদিকরা জানান, বুধবার বিকেলে তারা পেশাগত দায়িত্বের অংশ হিসেবে
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সম্পাদক রবিউল আলম বুদুর সমর্থকদের
প্রচারগাড়িতে ভূমিমন্ত্রীর ছেলে তমাল ও তার অনুসারী যুবলীগের ক্যাডার
বাহিনীর ভাংচুর ও হামলার দৃশ্য ভিডিও ক্যামেরায় ধারণ করছিলেন। এ সময়
ক্যাডাররা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। তাদের কারও
মোবাইল ফোন, কারও ল্যাপটন, কারও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে
আক্রমণকারীরা। আহত সাংবাদিকরা স্থানীয় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে চাইলে
হামলাকারীরা তাতেও বাধা দেয়। শহর থেকে অন্য সহকর্মীরা ও স্থানীয়রা গিয়ে
তাদের রক্ষা করেন। পরে তাদের আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি
করা হয়।ঘটনার খবর পেয়ে পাবনার সাংবাদিকরা আহত সাংবাদিকদের হাসপাতালে দেখতে যান।
পরে হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করেন তারা। শহরের প্রধান রাস্তা আবদুল হামিদ সড়ক অবরোধ করে ট্রাফিক মোড়ে
আয়োজিত প্রতিবাদ সভায় তারা জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। প্রেস
ক্লাবের সিনিয়র সহসভাপতি কামাল সিদ্দিকীর সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য দেন
প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন,
সাবেক সম্পাদক উৎপল মির্জা, এবিএম ফজলুর রহমান, পাবনা জেলা সংবাদপত্র
পরিষদের সভাপতি ও বিটিভি প্রতিনিধি আবদুল মতীন খান, হাবিবুর রহমান স্বপন,
জনকণ্ঠের প্রতিনিধি কৃষষ্ণ ভৌমিক, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক
শহীদুর রহমান শহীদ, কল্যাণ সম্পাদক এসএম মাহবুব আলম, ডেইলি স্টার প্রতিনিধি
তপু আহমেদ প্রমুখ। সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে তিন দিন
কালোব্যাজ ধারণ, ভূমিমন্ত্রীর সব সংবাদ বর্জন ও তার পদত্যাগের দাবি করেন
নেতারা।ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ঘটনাটি লোকমুখে
শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। এ ব্যাপারে তদন্ত করে তথ্য উদ্ঘাটন করা
হবে।
| 6 |
অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর পরীমণির তাৎপক্ষণিক প্রতিক্রিয়া জানতে ফোন দিলে সমকালকে পরীমণি বলন, 'দ্রুত প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এখন বাঁচার সাহস পাচ্ছি। আশা করি অন্য আসামীরাও দ্রুত গ্রেপ্তার হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরী প্রশাসনকে ধন্যবাদ জানান। এ সময় পরী এ ঘটনায় তার পাশে যারা দাঁড়িয়েছেন নানা মাধ্যমে প্রতিবাদ করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানান। | 2 |
ক্লাব কাপ হকির গ্রুপ পর্বের ম্যাচে মারামারি করে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। এছাড়া এমন ঘটনার জন্য তাকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন তিনি। এতে আগামী ১৪ অক্টোবর সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে জিমিকে ছাড়াই মাঠে নামতে হবে মোহামেডানকে। সেমিফাইনালে মোহামেডান মুখোমুখি হতে পারে মেরিনার ইয়াংস ক্লাব অথবা সোনালী ব্যাংকের। আগের দিন পুলিশ এফসির বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। প্রতিপক্ষ গোলরক্ষক কাঞ্চন মিয়াকে ধাক্কা দিয়েছেন। তর্ক করেছেন পুলিশ এফসি দলের কর্মকর্তাদের সঙ্গেও। আজ সন্ধ্যায় হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির সভায় রাসেল মাহমুদের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মোহামেডানের বিপক্ষে পুরো ম্যাচ না খেলায় পুলিশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গণমাধ্যমে হকি ফেডারেশনের সহ-সভাপতি রশিদ সিকদার বলেছেন, 'বাইলজের নিয়ম মানলে সর্বোচ্চ এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারতো জিমি। যেহেতু প্রায় তিন বছর মাঠে খেলা হয়নি, সামনে লিগ শুরু হবে। তাই অনেক বিষয় বিবেচনা করে খেলাধুলার বৃহত্তর স্বার্থে তাকে সর্বনিম্ন শাস্তিটাই দেওয়া হয়েছে। এজন্য সে এক ম্যাচ নিষিদ্ধ থাকবে। জরিমানার টাকা তাকে খেলা শুরুর আগে জমা দিতে হবে। মাঠের আম্পায়ারের দেওয়া প্রতিবেদন, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।' | 12 |
আজ ১৩ ডিসেম্বর। নন্দীগ্রাম হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে নন্দীগ্রামে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করেছিল।যুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধারা আবু বক্করের নেতৃত্বে ভারতে ইউপি ডেরাডং সাব ডিভিশনে ভান্ডুয়া সামরিক কেন্দ্রের ৭ নম্বর সেক্টরে প্রশিক্ষণ গ্রহণ করে। এরপর ভারত-বাংলাদেশের হিলি সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তারা পাক সেনা ও রাজাকারদের সঙ্গে যুদ্ধ শুরু করে। এরপর তারা নন্দীগ্রাম আশার পথে কাহালুর কড়ই বামুজা গ্রামে পাক হানাদারদের সঙ্গে যুদ্ধ করে। ওই যুদ্ধে ১৮ জন পাক সেনা নিহত হয়।মুক্তিযোদ্ধারা আবু বক্করের নেতৃত্বে ৯ই ডিসেম্বর নন্দীগ্রামে প্রবেশ করে। সেখানে ৩ দফা যুদ্ধ করতে হয়েছে তাদের। প্রথমে ১১ই ডিসেম্বর নন্দীগ্রামের মন্ডল পুকুর সিএন্ডবির রাস্তার পাশ থেকে পাক সেনা ও তাদের দোসরদের ওপর আক্রমণ করে মুক্তিযোদ্ধারা। ওই দিন রণবাঘা বড় ব্রিজের কাছে রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। অপর দিকে বেলঘরিয়ায় পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে একজন পাক সেনা আত্মসমর্পণ করে।মুক্তিযুদ্ধ চলাকালে পাক সেনারা রাজাকারদের সহযোগিতায় চাকলমা গ্রামের আকরাম হোসেন, বাদলাশন গ্রামের আব্দুল ওয়াহেদ, রুস্তমপুর গ্রামের মহিউদ্দিন, ভাটরা গ্রামের আব্দুল সোবাহান, নন্দীগ্রামের মোফাজ্জল হোসেন, হাটকড়ই গ্রামের ছমিরউদ্দিন ও তার দুই ছেলে আব্দুল রাজ্জাক ও আব্দুল রশিদকে নির্মমভাবে হত্যা করে।৭১ এর ১২ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা থানায় আক্রমণ চালিয়ে প্রায় ২শ পাক সেনা ও রাজাকারদের সঙ্গে লড়াই করে। সেই যুদ্ধে ৮০ জন রাজাকারকে আটকসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে তারা। এ ছাড়া নন্দীগ্রামের ডাকনীতলায় পাক সেনা ও রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের জীবন-মরণ যুদ্ধের ঘটনা ঘটে।অবশেষে ১৯৭১ এর ১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাক হানাদার ও রাজাকারদের হটিয়ে নন্দীগ্রাম হানাদার মুক্ত করে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করে। | 6 |
নরসিংদীর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার নির্মাণাধীন অ্যামুনিয়া ফ্যাক্টরি ভবনের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘোড়াশাল, পলাশ এবং নরসিংদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কোনো হতাহত খবর পাওয়া যায়নি। নরসিংদীর ফায়ার সার্ভিস ইউনিটের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, সকালে ঘোড়াশাল সার কারখানা অভ্যন্তরে প্রতিষ্ঠানটির নবনির্মিতব্য অ্যামুনিয়া ফ্যাক্টরি ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। বেলা ১২টার দিকে পাইলিং তিতাস গ্যাসের পাইপলাইনে পৌঁছলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আশরাফ ট্রেড প্রতিষ্ঠানের একটি পাইলিং মেশিন পুড়ে যাওয়া ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিকেলে ৫টায় তিতাস গ্যাস কোম্পানির লোকজন ঘটনাস্থলে পৌঁছে বাল্ব স্টেশন থেকে সংযোগ বন্ধ করে এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। | 6 |
কক্সবাজারে এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ইস্রাফিল হুদা জয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এর আদালত এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, তাঁর ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চকরিয়া বাসস্ট্যান্ড থেকে ইসরাফিল হুদা জয়কে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত এই মামলার প্রধান আসামি আশিকুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁদের মধ্যে তিনজন এজাহারনামীয় আসামি। এজাহারে থাকা অন্য আসামি মো. বাবুকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।গত বুধবার (২২ ডিসেম্বর) রাতে কক্সবাজারে বেড়াতে এসে দুই দফায় ধর্ষণের শিকার হন ওই নারী। এ ঘটনায় পরদিন চারজনের নাম উল্লেখ ও তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ওই নারীর স্বামী। | 6 |
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের লক্ষে লড়ে যাচ্ছেন টাইগাররা। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার ৫০ পূর্ণ করে বিদায় নিলেও অপর ওপেনার মোহাম্মদ নাইম হাফ সেঞ্চুরি অতিক্রম করে টিকে রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭.১ ওভারে ১৩০। ক্রিজে আছেন মোহাম্মদ নাইম (৫২) ও নুরুল হাসান (৬)। এর আগে অধিনায়ক মাহমুদউল্লাহ আউট হয়েছেন ১৫ রান করে। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ১৯ ওভারে ইনিংস শেষ হয়ে গেলেও তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ১৫২ রান। | 12 |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে আজ মঙ্গলবার প্রথম জয়ের স্বাদ পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃষ্টি ভেজা ম্যাচে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে থাকা শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এই ম্যাচটির আগে এই মৌসুমে টানা ১৫টি ম্যাচে জয়ের মুখ দেখেনি আরামবাগ। মৌসুমের প্রায় অর্ধেক ম্যাচ শেষ হওয়ার পর প্রথম জয় পাওয়ায় আরামবাগের খেলোয়াড়দের চোখে মুখে ছিল আনন্দের জোয়ার। ম্যাচটিতে আরামবাগের হয়ে গোল করেন আব্দুলকাদেরভ, ফারুক ও উচ্ছ্বাস। অপরদিকে শেখ জামালের হয়ে একমাত্র গোলটি করেন হোসেন জোবে। ম্যাচের ১৫ মিনিটের সময় তিনি গোল করে প্রথমে শেখ জামালকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু প্রথমার্ধের একদম শেষ মূহুর্তে আব্দুলকাদেরভ গোল করে আরামাবাগকে সমতায় ফেরান। এরপর ৫৪ মিনিটে ফারুক ও ৫৬ মিনিটে উচ্ছ্বাস গোল করে আরামবাগকে হঠাৎ করে শক্তিশালী অবস্থানে নিয়ে যান। এরপর দুই দলের কেউ আর গোল করতে না পারায় আরামবাগ ৩-১ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয়। আরামবাগের প্রথম জয়ের মাধ্যমে অবশ্য এই মৌসুমে প্রথম হারের স্বাদ পেতে হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। এই ম্যাচটির আগে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে ছিল ধানমন্ডির ক্লাবটি। তারা আগের ১৪টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচে জয় তুলে নেয় ও বাকি ৫টি ম্যাচ ড্র করে। ৯ ম্যাচে জয় ও ৫ ম্যাচে ড্রয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা ঢাকা আবাহনীর সমান ৩২ পয়েন্ট ছিল তাদের। আজ আরামবাগকে হারিয়ে আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে ওঠে আসার সুযোগ ছিল শেখ জামালের। আরামবাগের আগের ম্যাচগুলোতে এমন দুরঅবস্থা দেখে সবাই ভেবেছিল শেখ জামাল সহজেই দ্বিতীয়স্থানে ওঠে আসবে। কিন্তু তারা সেই সুযোগটিকে কাজে লাগাতে পারেনি। | 12 |
পাবলিক প্লেসে কোনও মহিলাকে অশালীনভাবে ছোঁয়ার দায়ে অনেক পুরুষই অভিযুক্ত হয়ে দণ্ডিতও হয়েছেন। অনেক ক্ষেত্রে অশালীনভাবে না হলেও, কেবল মহিলার গায়ে স্পর্শ করার দায়েও অনেক পুরুষকেই অভিযুক্ত করা হয়েছে। তবে এবার এক পুরুষকে স্পর্শ করার দায়ে জেল হয়েছে আরেক পুরুষের। দুবাইয়ের রক বটম বারে, এক পুরুষকে মদ্যপ অবস্থায় অশালীনভাবে স্পর্শ করেছিল ২৭ বছরের জেমি হ্যারন। আর এই দোষে দোষী সাব্যস্ত হয়ে জেলের ঘানি টানতে হয়েছে জেমিকে। যদিও জেমির আইনজীবীর দাবি খুব অল্প সময়ের জন্য ওই অভিযোগকারী ব্যক্তিকে ছুঁয়ে ছিল জেমি। গ্রেফতারের কিছুক্ষণের মধ্যে জেমি জামিনে মুক্তি পেলেও। তাকে ৩০, ০০০ পাউন্ড জরিমানা দিতে বলা হয়। পুরো ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পাশাপাশি দুবাইয়ের রীতি ও আইন নিয়েও বহু বিতর্কের সৃষ্টি হয়েছে।সূত্র: স্কাই নিউজ, ওয়ান ইন্ডিয়া। বিডি প্রতিদিন/০৮ অক্টোবর ২০১৭/আরাফাত | 5 |
ইউক্রেনে হামলার মোড় ঘুরিয়ে নিয়েছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভ ও এর আশপাশ ছেড়ে এবার দেশটির দক্ষিণ-পূর্ব দিকে সংগঠিত হচ্ছে। সামরিক সরঞ্জাম সরবরাহ বাড়ছে। বিমানের উপস্থিতিও উল্লেখযোগ্য। রুশ যুদ্ধজাহাজগুলো কৃষ্ণ সাগরে চক্কর দিচ্ছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসা। এটি কৃষ্ণ সাগর উপকূলের কৌশলগত অঞ্চল। ওইদিকেই মোড় নিয়েছে রুশ বাহিনী। ইতোমধ্যে শহরটির মধ্যে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে কারা, কীভাবে এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। বিবিসির খবরে বলা হয়েছে, সবার দৃষ্টি ঘুরে এখন দেশটির দক্ষিণাঞ্চলের বন্দর নগরীর দিকে, যেদিকে স্থানীয় সময় রোববার সকালে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওডেসায় থাকা ওয়াশিংটন পোস্টের সংবাদদাতা ইসাবেল খুরশুদিয়ান টুইট করে বলেছেন, এখন ওডেসার কেন্দ্রস্থলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। আমার হোটেলের জানালাগুলো কেঁপে উঠল। তবে সেটি কী ছিল, তা স্পষ্ট নয়। ওডেসা এখন একটি আসন্ন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাসিন্দারা সরে গেছেন এবং ক্যাফে ও ট্রামগুলো খালি হয়ে গেছে। কারণ রাস্তাগুলো রুশ ট্যাঙ্কের দখলে চলে গেছে। এছাড়া বিখ্যাত স্মৃতিস্তম্ভটি ঘিরে রাখা হয়েছে প্রতিরক্ষামূলক বালির ব্যাগে। তবে বিবিসির অ্যান্ড্রু হার্ডিং গত সপ্তাহে রিপোর্ট করেছেন, বিমান হামলার সাইরেন, প্রতিবেশীদের সতর্ককতা, রাশিয়ার হামলার আশঙ্কা সত্ত্বেও শহরটি সতর্কতার সঙ্গে পুনরায় সব খুলতে শুরু করেছে। এই আস্থা আংশিকভাবে কৃষ্ণ সাগর উপকূলে রাশিয়ার স্থবির অগ্রগতির ফলাফল বলে মনে করা হচ্ছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, ওডেসা কতটা প্রস্তুত? তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন, রুশ বাহিনী এখন দক্ষিণ-পূর্ব অঞ্চল দখলের দিকে মনোনিবেশ করেছে। যদিও কিছু বিশ্লেষক মনে করছেন, প্রথম স্থলে একটি ঘাঁটি স্থাপন করা ছাড়া সমুদ্রপথে ওডেসা নিয়ে যাওয়া কঠিন হবে রাশিয়ার জন্য। যদিও এরইমধ্যে শহরের প্রায় আড়াই হাজার কিলোমিটার বিস্তীর্ণ ভুগর্ভস্থ টানেলগুলোকে বিমান হামলার আশ্রয়কেন্দ্র হিসেবে তৈরি করে নেওয়া হচ্ছে। এর আগে শনিবার রাতে এক ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এবার রুশ সৈন্যদের লক্ষ্য কী? তারা এখন দনবাস এবং ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চল দখল করতে চায়।তবে ইউক্রেনীয় বাহিনীও ওইদিকে মনোযোগ বাড়াচ্ছে। আমার সচেতন রয়েছি। দেশের দক্ষিণ-পূর্ব দিকে মনোযোগ বাড়ানোর পাশাপাশি চাপ বাড়ানোর ব্যবস্থা মজুদ রয়েছে। এদিকে গত সপ্তাহ থেকে দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রাশিয়ার বিমান কার্যক্রম বাড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন এই অঞ্চল রাশিয়ার সামরিক অভিযানের মূল লক্ষ্য হতে পারে বলে মনে করছে মন্ত্রণালয়টি। আলজাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা হ্রাস করার জন্য রাশিয়ার প্রচেষ্টা সত্ত্বেও ইউক্রেন রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র অভিযানকে বড় ধরনের একটি চ্যালেঞ্জ দিয়ে আসছে। এদিকে রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো রুশ সেনাদের কাছ থেকে পুনরায় নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার হামলা শুরুর পর শনিবার এই প্রথম কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চল পুরো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি উঠল। | 3 |
নারী নির্যাতনসহ যে কোনো অপরাধের বিষয়েসরকারকঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন মানুষের সাড়া না পেয়ে বিএনপি বার বার ব্যর্থ চেষ্টা করছে, তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে। তিনি বলেন, বিএনপি বিগত ১১ বছর ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন। ওবায়দুল কাদের বলেন, জণগণের সম্পৃক্ততা যদি কোনো আন্দোলনে না থাকে তাহলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো ধরনের বাধা দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিন্তু আন্দোলনের নামে পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জণগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। বিআরটিসি সদর দপ্তরে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এহছানে এলাহিসহ অন্যান্য কর্মকর্তারা। | 9 |
দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছে ১৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭১ জনে। গতকালও মৃতের সংখ্যা একই ছিল। সোমবার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৭৯৪ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯২৮ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮৩৪ জন। মোট সুস্থ ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন। ফাইজারের আরো ২৫ লাখ ভ্যাক্সিন আসছে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরো ২৫ লাখ ডোজ করোনার ফাইজার ভ্যাক্সিন দেশে আসছে। পৃথক তিন চালানে এসব ভ্যাক্সিন দেশে পৌঁছাবে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে এই বিষয়ে জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, সোমবার (৪ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এমিরেটস এয়ারলাইন্স ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ভ্যাক্সিন পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ আসবে এবং একই দিন রাত ১১ টা ২০ মিনিটে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে পৌঁছানোর কথা রয়েছে। এই দুই দিনে দেশে ২৫ লাখ আট হাজার ৪৮০ ডোজ ফাইজার ভ্যাক্সিন দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। ভ্যাকসিনগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন। এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ ও দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।সূত্র : ইউএনবি | 6 |
চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে এক তরুণীকে (২১) দল বেঁধে ধর্ষণের অভিযোগে উঠেছে। গত সোমবার রাতে এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আরিফ হোসেন (২৫)। তিনি উপজেলার দাঁতমারা ইউনিয়নের নতুন পাড়া এলাকার আবদুল হকের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ওই তরুণীর বিয়ে হয়। পরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়। এরপর তিনি খাগড়াছড়ির জেলা পানছড়ি গ্রামে বাবার বাড়িতে চলে যান। পরে চট্টগ্রাম নগরের একটি গার্মেন্টসে চাকরি নেন।একপর্যায়ে ওই তরুণীর সঙ্গে ফটিকছড়ির দাঁতমারা ইউপির তাঁরাকো এলাকার জোছনা নামের এক নারীর সঙ্গে সখ্যতা হয়। গত সোমবার সন্ধ্যায় জোছনা তাঁকে ফুসলিয়ে পূর্ব সোনাই গ্রামে নিয়ে আসেন। রাতে পূর্ব সোনাই গ্রামের একটি রাবার বাগানে এনে আরিফসহ চার যুবক মিলে তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় রাতে ওই গার্মেন্টসকর্মী বাদী হয়ে থানায় মামলা করেন। এতে চারজনকে আসামি করা হয়।আসামিরা হলেন দাঁতমারা ইউপির নতুনপাড়ার মো. আব্দুল হকের ছেলে আরিফ হোসেন (২৫), পূর্ব সোনাই গ্রামের হুদা মিয়ার ছেলে নুর মিয়া (২৫), ২ নম্বর ওয়ার্ডের ফরিদ মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৩৫) ও কড়ই বাগান এলাকার মৃত মনা মিয়ার ছেলে জাকির হোসেন (২২)। অভিযুক্তদের মধ্যে পুলিশ আরিফকে গ্রেপ্তার করেছে।ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছহাব উদ্দিন বলেন, পুলিশ অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। | 6 |
চট্টগ্রাম মহানগরে বৈধ অস্ত্রের নাম করে দোকানে বিক্রি হতো অত্যাধুনিক অবৈধ অস্ত্র। রবিবার (৩২ অক্টোবর) রাতে অবৈধ অস্ত্রের একটি চালান হস্তান্তরের জন্য রাজধানীর সায়দাবাদে আসে দোকানদারসহ ৩ অস্ত্র কারবারি। পরে গোপন সংবাদের ভিত্তিতে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৩০১ রাউন্ড গুলিসহ তাদেরকে গ্রেপ্তার করে ডিএমপি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। দোকানদারের নাম মো. হোসেন। সবাই জানতো দোকানটিতে বৈধ অস্ত্র বিক্রি করা হয়। কিন্তু বৈধ এ অস্ত্রের দোকানেই দীর্ঘদিন ধরে বিক্রি হয়ে আসছিলো একে-৪৭ সহ অত্যাধুনিক সব অস্ত্র। মিয়ানমার ও ভারতের মিজোরাম রাজ্য থেকে সীমান্ত পথ দিয়ে অস্ত্রগুলো এনে চড়া মূল্যে তুলে দেওয়া হতো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে। সোমবার(১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। গ্রেপ্তারকৃতরা হলেন, রাঙামাটির বরকল থানার মৃত সুতান পাংখোয়ার ছেলে লাল তন পাংখোয়া (৪১), চট্টগ্রামের রাউজানের মৃত ফোরাক আহমেদের ছেলে মো. আলী আকবর (৫৫) ও চট্টগ্রামের বোয়ালখালী এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে মো. আদিলুর রহমান সুজন। সিটিটিসির দাবি, এই চক্রটি দেশের অন্যতম বড় অবৈধ অস্ত্র ব্যবসায়ী। এ চক্রের পেছনে কক্সবাজার ও চট্টগ্রামের বড় কোনো সন্ত্রাসী গ্রুপের সংশ্লিষ্টতা থাকতে পারে। ইতিমধ্যে অবৈধ পন্থায় যারা অস্ত্র সংগ্রহ করেছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সিটিটিসি প্রধান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত লাল তন পাংখোয়া রাঙ্গামাটির বরকলের সাইচাল পাংখোয়া পাড়ার হেডম্যান ছিল । সে দীর্ঘদিন ধরে বরকল সীমান্তবর্তী মিজোরাম রাজ্য ও বান্দরবনের মায়ানমার সীমান্ত হতে অস্ত্র ও গুলি চোরাচালানের মাধ্যমে নিয়ে এসে পাবর্ত্য অঞ্চলসহ কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি করত । গ্রেফতারকৃত মো. হোসেন জানায় সে লাল তন পাংখোয়া ছাড়াও ঢাকার অস্ত্র ব্যবসায়ী স্বপনসহ বিভিন্ন অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের থেকে অস্ত্র-গুলি ক্রয় করে আকবর ও আদিলুরের মাধ্যমে কক্সবাজার এলাকার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠিসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেগুলা সরবরাহ করতেন। গ্রেপ্তারকৃত আকবর ও আদিলুর রহমান সুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মো. হোসেনের ঘনিষ্ঠ সহযাগী এবং তারা দীর্ঘদিন যাবৎ মো. হোসেনের নিকট হতে অবৈধ অস্ত্র, গুলি ক্রয় করে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি ও ব্যক্তির নিকট বিক্রি করতো। তারা অবৈধ অস্ত্র-গুলি চট্টগ্রামের হামিদুল হক মান্নান, আহমেদ সফা, কক্সবাজার এর সেলিম ও জুয়েলদের নিকট বিক্রয় করে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা উদ্ধারকৃত অস্ত্র-গুলির স্বপক্ষে কোন কাগজ বা লাইসেন্স দেখাতে পারেনি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান সিটিটিসি প্রধান। | 6 |
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কুন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার সেনাবাহিনীর সদর দপ্তরে এই সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 6 |
কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুর রহমান হাফিজের ভাতিজাকে কুপিয়ে জখম করা হয়েছে। গত সোমবার রাতে পান্টি বাজার জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।আহত মামুনুর রশিদ মঞ্জু (৫৩) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লার নেতৃত্বে তাঁর ভাতিজাকে কুপিয়ে জখম করা হয়েছে।স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও পান্টি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর ও আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লার নেতৃত্বে কয়েকজন সোমবার সন্ধ্যা ৭টার দিকে আমার ভাতিজা মঞ্জুর ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা হয়। এ সময় ভাতিজা মাথার বাম পাশে কোপ লাগে এবং বাম পায়ে লাঠি দিয়ে পেটানো হয়। এতে সে গুরুতর আহত হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঞ্জুর মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে।জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর বলেন, 'স্বপন, সাইফুল, লাহোরী এঁরা আমার সমর্থক। তবে তাঁরা কারও ওপর হামলা করেননি। স্বতন্ত্র প্রার্থী বিএনপির সমর্থক, তাই মনগড়া অভিযোগ করছেন।'নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লা বলেন, 'আমরা কারও ওপর আক্রমণ করিনি।'কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, সোমবার রাতে পান্টি বাজারে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন আহতের খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
তাবারক হোসেনের গল্প অবলম্বনে যুবরাজ খান পরিচালিত ঈদের বিশেষ নাটক 'খুব জানতে ইচ্ছে করে'তে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান ও তারিন জাহান। নাটকটির নাট্যরূপ দিয়েছেন রাজিবুল ইসলাম রাজিব। সম্প্রতি পুবাইলে অরণ্যবাস রিসোর্টে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ করেছেন নির্মাতা যুবরাজ খান। আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা। নাটকটির গল্প প্রসঙ্গে এখনই কিছু জানাতে আগ্রহী নন নির্মাতা। তবে যুবরাজ খান বলেন, গল্পটাই এই নাটকের প্রাণ। নাটকে অসাধারণ অভিনয় করেছেন জাহিদ হাসান এবং তারিন জাহান। দর্শক একেবারেই ভিন্ন ধরনের একটি চরিত্রে দেখতে পাবেন আরফান আহমেদকে। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, দীর্ঘদিন পর তারিনের সঙ্গে অভিনয় করেছি। এই নাটকে তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। আমি খুবই আশাবাদী যে নাটকটি দর্শকের ভালো লাগবে। যুবরাজের নির্দেশনায় এর আগেও কাজ করেছি, অনেক যত্ন নিয়ে যুবরাজ নাটকটি নির্মাণ করেছে। | 2 |
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিআইএম নেতাবুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থার উন্নতি হয়েছে। বেশ কিছুদিন ধরেই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমনারি ডিসিজে ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য এখন কথা বলতে পারছেন। সকালে তাকে পরীক্ষা করে আট সদস্যের চিকিৎসক দল। খবর এনডিটিভির। হাসপাতালের ওই কর্মকর্তা বলেন, তার হিমোগ্লোবিনের হার বেড়েছে, কমে এসেছে কার্বন-ডাই-অক্সাইডের হার, তবে এখনও তার কৃত্রিম অক্সিজেন প্রয়োজন। শুক্রবারই বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। ২০০-২০১১ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গত ৩ ফেব্রুয়ারি বামদের ব্রিগেড সমাবেশে তাকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল। | 3 |
'প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়' স্লোগানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে নিউইয়র্কে তিন দিনব্যাপী 'বাংলাদেশ সম্মেলন' শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। উদ্বোধন হবে নিউইয়র্ক সিটির ইস্ট রিভারে 'স্কাইলাইন প্রিন্সেস'র নৌ-বিহারের মাধ্যমেপর যথারীতি সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য জলসা, মেগা কনসার্ট হবে লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলে। তিনি বলেন, এতে দেশ ও প্রবাসের খ্যাতনামা শিল্পীরা পরিবেশনা করবেন। সকল পর্বেই থাকবেন বিশিষ্টজনেরা। উপস্থিত থাকবেন, কনভেনর চৌধুরী এস হাসান এমডি, চেয়ারম্যান মোহাম্মদ আজাদ, কাব্য জলসা কমিটির চেয়ারম্যান ইশতিয়াক রুপু, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান শিবলী সাদিক।গত ৫ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে 'বাংলাদেশ কনভেনশন।' সম্মেলনের কনভেনর ডা. চৌধুরী সারোয়ারুল হাসান বলেন, করোনায় বিপর্যস্ত কমিউনিটিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু সাজানো হয়েছে। এছাড়াও দেড় বছরেরও অধিক সময় লকডাউনের পর মানুষ একটি স্বস্তি চাচ্ছেন। সে আমেজেই নিউইয়র্ক অঞ্চলের প্রবাসীদের প্রতি খেয়াল রেখে এই কনভেনশনের প্রস্তুতি চলছে বলেও আয়োজকরা জানান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির | 4 |
বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি নারী ও শিশুকে উদ্ধারের পর ফেরত পাঠাবে ভারতীয় পুলিশ। এরই মধ্যে হস্তান্তরের বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে। এসব শিশুদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং তাঁদের সকলের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।ফেরত আসবার তালিকায় থাকা ২০ নারী ও শিশুরা হলেন- লক্ষ্মীপুরের আদনান হোসেন, নোয়াখালীর বাপি ধর, নড়াইলের রাবেয়া খাতুন, রাফিজা খাতুন, হাসিব ফকির, সুমন মোল্লা, সবুজ মোল্লা, রুপা খাতুন, ইমদাদুল হোসেন, জুনায়েদ শেখ, আলাউদ্দিন শেখ, আবু জাফর সিকদার, নারায়ণগঞ্জের সুইটি, যশোরের নুর খাতুন, সুমি খাতুন, বরিশালের মেঘলা রায়, সাতক্ষীরার ছামিয়া খাতুন, খুলনার সুমাইয়া খাতুন, নওগাঁর সঞ্জিব ও কিশোরগঞ্জের কমলা সুন্দরী।এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন বলেন, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালেরা তাঁদের ভারতে পাচার করে। তাদের ২ থেকে ৩ বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার করা হয়। পরে ভালো কাজ না দিয়ে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হতো। পরে ভারতীয় পুলিশ খবর পেয়ে তাদের পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার শেল্টার হোমে।পরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস তাদের দেশে ফেরত আনার বিষয়ে তৎপরতা শুরু করে। অবশেষে উদ্ধারকৃতরা বাংলাদেশি কিনা তা যাচাই করে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পারমিটে তাঁরা দেশে ফিরে আসছে। দেশে ফেরার পর তাদের আইনি সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করা হবে।বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মুজিবর রহমান বলেন, এরই মধ্যে নারী-শিশুদের ফেরত আসার বিষয়ে চিঠি পেয়েছি। নারী-শিশুদের বাংলাদেশে হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। | 6 |
এ চক্রের সদস্যরা চুরি করার আগে রেকি করে টার্গেট ঠিক করে। মূলত বড় ধরনের চুরি করা সম্ভব এমন বাসা বা ফ্ল্যাট বাছাই করে তারা। সাধারণত টার্গেট ঠিক হলে এলাকার আশ-পাশেই বাসা ভাড়া নেয়। পরে গ্রিল কেটে বাসায় ঢুকে চুরি করে তারা। কাজ ও ভাগ বাটোয়ারা শেষে বাসা ছেড়ে যার-যার এলাকায় গিয়ে গাঁ ঢাকা দেয়। তদন্ত জিজ্ঞাসাবাদে দেখা গেছে এরা আরো কয়েকটি বাসায় অনেক বড় চুরির কথা স্বীকার করলেও ভুক্তভোগীরা মামলা করেনি। ফলে তারা প্রশ্রয় পেয়ে চুরি চালিয়ে গেছে। অনেক সময়ই দেখা যাচ্ছে চুরির অনেক ঘটনাতেই নানা কারনে মামলা করছেন না ভুক্তভোগীরা। ফলে অপরাধী ধরলেও উযুক্ত অভিযোগ না থাকায় আদালতে গিয়ে সহজেই জামিন পাওয়ার মত ঘটনা ঘটছে। তাই আমাদের অনুরোধ থাকবে এসব ঘটনা ঘটলে থানায় অভিযোগ করার। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রীল কাটা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল। গ্রেপ্তারকৃতরা হলেন- ফরহাদ, নাহিদ, মানিক, জিসান, কামাল ও কালাম। অভিযানের নেতৃত্বদানকারী ডিবি তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) বায়েজিদুর রহমান ভোরের কাগজকে বলেন, আড়াই মাস আগে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় প্রায় ১ হাজার ৯০০ ডলার, প্রায় ৬ ভরি স্বর্ণ ও পাঁচ লাখ টাকা চুরি হয়। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হলে আমরা তদন্ত শুরু করি। এ মামলার কোনভাবেই ক্লু বের করা সম্ভব হচ্ছিল না। পরে তদন্তের এক পর্যায়ে জিসানের বিষয়ে জানা যায়। তাকে আটক করা হলেও তিনি এ চুরির কথা অস্বীকার করেন। তবে কামাল ও কালাম ছাড়াও মানিক নামের এক ভ্যান চালকের বিষয়ে তথ্য জানান। পরে খোঁজ করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এর মধ্যে মানিক চুরির কথা স্বীকার করেন। তার তথ্যানুযায়ী ফরহাদ ও নাহিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। রফিক নামে এ চক্রের এক সদস্যর কাজ শুধু এলাকা রেকি করা। মানিকের ভ্যানে চড়েই দুজন মিলে এলাকা রেকি করে তারা। টার্গেট ঠিক হলে আশ-পাশে বাসা ভাড়া করে রফিক। চুরিতে গেলে মানিক এলাকা ঘোরা-ফেরা করে পুলিশ ও দারোয়ানদের প্রতি নজর রাখেন। বাকিরা চুরি করে। লালমাটিয়ার ওই বাসায় চুরি করতে যায় ফরহাদ, নাহিদ ও মানিক। মানিক জানায় ফরহাদ গ্রীল কাটে আর গড়নে পাতলা হওয়ায় কাটা গ্রীল দিয়ে বাসায় ঢুকে চুরি করে নাহিদ । স্বর্ণ বিক্রি করে ফেললেও তাদের কাছ থেকে ৭০০ ডলার উদ্ধার করা গেছে। জিসানের কাছ থেকে গ্রেপ্তারের সময় ঢাকা বিশবিদ্যালয়ের এক শিক্ষকের বাসা থেকে চুরি করা ল্যাপটপ উদ্ধার করা হয়। এছাড়াও জ্ঞিাসাবাদে সে জানিয়েছে সম্প্রতি গ্রীণ রোডের একটি বাসা থেকে ১৮টি হিরার আংটি ও বদরুননেছা কলেজের প্রিন্সিপালের অফিসেও চুরি করেছে সে। এছাড়াও ধানমন্ডিসহ বেশ কয়েকটি চুরির কথা বললেও ওইসব ঘটনায় কোন মামলা রজুর রেকর্ড পাওয়া যায়নি। ফলে তারা প্রশ্রয় পেয়ে চুরি চালিয়ে গেছে। তারা সাধারণত বড় মাপের চুরি করে থাকে। ৪-৫ বছর ধরে এ কাজ করে যাচ্ছে। রফিককে আটকের চেষ্টা চলছে। এ চক্রের আরো কোন সদস্য রয়েছে কিনাসহ আরো বিস্তারিত জানতে তাদের রিমান্ড চাওয়া হবে। | 6 |
বেশ কিছুদিন ধরে ভারতের সংবাদমাধ্যমে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার তৃতীয় স্বামীর সম্পর্ক নিয়ে অনেক খবর বেরিয়েছে। গুঞ্জন রটেছে তারা নাকি আর একসঙ্গে নেই। সেই গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়কে নিয়ে মেতেছে সংবাদ মাধ্যম। খবর রটেছে শ্রাবন্তীর আদরের ঝিনুক (ছেলের ডাক নাম) আর ছোট্ট নেই। প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে এই গুঞ্জনের পেছনে অন্য কেউ দায়ী নয়। নতুন বছরে অভিমন্যু চট্টোপাধ্যায়ের একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকেই এর সূচনা। নতুন বছরে প্রেমিকার ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিমন্যু চট্টোপাধ্যায়। তার পোস্ট থেকে জানা গেছে, ৩ বছর ধরে ওই তরুণীর সঙ্গে প্রেম করছেন তিনি। তা শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর এই প্রেমিকাটি কে? ইনস্টাগ্রাম থেকেই জানা গেছে তার নাম দামিনী ঘোষ। জিনিউজ জানিয়েছে, দামিনী পেশায় মডেল। অভিমন্যু যে ছবিটি পোস্ট করেছেন, সেই একই ছবি পোস্ট করে দামিনী লিখেছেন, 'একই মানুষের সঙ্গেই নতুন বছর।' যাতে আবার অভিমন্যু কমেন্ট করেছেন, ' '। প্রেমিকার সঙ্গে অভিমন্যুর এই পোস্টে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ বলেছেন শ্রাবন্তীর ছেলের বউ তার মতই সুন্দরী। কেউ আবার তাদের 'রাধকৃষ্ণ' তকমা দিয়েছেন। তবে কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি। তবে পাল্টা কোনও মন্তব্যই করেননি অভিমন্যু। | 2 |
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের নির্মিত তৃতীয় পর্যায়ের ২২৫টি ঘরজমিসহ আধা-পাকা ঘর পেয়ে খুশি ভূমিহীন-গৃহহীন পরিবারগুলো। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া পরিবারগুলো জানান, তারা কোনদিন ভাবেননি মাথা গোঁজার মতো নিজেদের একটি ঠিকানা হবে। এখন অসহায় পরিবারগুলো প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘরে থাকে, আর তাদের কোনো কষ্ট নেই। আগে খুব কষ্টে ছিলেন। বর্ষায় বৃষ্টির পানিতে খুব কষ্ট করেছেন। এখন খুব আরামে থাকেন। ঘর পেয়ে তারা খুব খুশি। প্রধানমন্ত্রীর উপহার ঘর পাওয়া প্রতিবন্ধী আব্দুর রহমান। তার দুটি হাত নেই। স্ত্রী ও চার ছেলে-মেয়ে নিয়ে থাকতেন অন্যের জমিতে, ঝুপড়ি ঘর উঠিয়ে। ঘর বরাদ্দ পেয়ে চোখে-মুখে খুশির ঝিলিক দেখা যায়। জানতে চাইলে আব্দুর রহমানের স্ত্রী দুই হাত উঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে বলেন, চার ছেলে-মেয়ে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে জীবনটা কাটিয়ে দিচ্ছি ঝুপড়ি ঘরের মধ্যে। টাকাপয়সার অভাবে ঘর করতে পারিনি। বর্ষা ও শীতে অনেক কষ্ট করেছি। এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকছি আর কষ্ট হবে না। প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুব খুশি ভিক্ষুক মহিমা। অভাবের সংসার। পাঁচ সন্তানের জননী মহিমা ভিক্ষা করে সংসার চালান। কোনো জায়গা জমি নেই। আগে অন্যের বাড়িতে থাকতেন। এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুব খুশি। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মান্নান অক্লান্ত পরিশ্রম করে নির্ধারিত সময়ের মধ্যে ঘরগুলো নির্মাণ করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আহমেদ জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে প্রথম ও দ্বিতীয় ধাপে চার শত ও তৃতীয় ধাপে ২২৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত হয়েছে আধা-পাকা টিনের ঘর। প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হয়েছে। তৃতীয় ধাপে মোট ২২৫টি ঘর নির্মাণ করা হয়েছে। নির্মিত ঘরগুলো বাথরুম, গোসলখানা, বারান্দাসহ দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা-পাকা ঘরের নির্মাণ ব্যয় ২ লাখ ৪০ হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মান্নান বলেন, তৃতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহার ২২৫টি ঘর নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণের কাজ শেষ হয়েছে। নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। এখন আমরা উপকারভোগীদের জমির কবুলত রেজিস্ট্রেশনসহ হস্তান্তর করব। | 6 |
স্কুল ব্যাগে করে পঞ্চগড় থেকে বগুড়ার আদমদীঘিতে দেড় কেজি গাঁজা নিয়ে এসে বিক্রির সময় আটক হলো আব্দুল মান্নান (২৮) নামের এক যুবক। মঙ্গলবার সকালে আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক যুবক পঞ্চগড়ের চাকলা ইউনিয়নের জাহেরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বগুড়ার আদমদিঘি থানা পুলিশ জানায়, গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান সোমবার পঞ্চগড় থেকে ট্রেন যোগে সান্তাহার আসে। এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেন থেকে নেমে পৌর শহরের রেলগেট চত্বরে একটি চায়ের দোকানে সেসব বিক্রি করার জন্য অপেক্ষা করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মান্নানের কাছে থাকা স্কুল ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো দুই পোটলায় মোট দেড় কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করেন। বিডি প্রতিদিন/আল আমীন | 6 |
পর্নোগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রাকে। সোমবার (১৯ জুলাই) রাতের দিকে তাঁকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এ মামলায় ইতিমধ্যে পুলিশে ন'জনকে আটক করেছে। মুম্বাই পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছি। যিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। সেই মামলায় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।' এক পুলিশ কর্মকর্তা নিয়েছেন, সোমবার কুন্দ্রাকে ডেকে পাঠায় মুম্বই পুলিশের প্রপার্টি সেল। রাত আটটা নাগাদ তিনি হাজিরা দেন। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। আগেই সেই মামলায় উমেশ কামাত নামে এক ব্যক্তিকে গেপ্তার করা হয়। ওই ব্যক্তি দাবি করেন, কুন্দ্রার সংস্থায় তিনি কাজ করতেন। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ৬ ফেব্রুয়ারিতে এক মডেল এবং অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের সময় কামাতের নাম উঠে আসে। ব্রিটেনের একটি সংস্থায় সমন্বয়কারী হিসেবে কাজ করতেন কামাত। যিনি ওই মডেলের থেকে অশ্লীল ভিডিও নিতেন। সেগুলি পাঠিয়ে দিতেন ওই ব্রিটেনের সংস্থার কাছে। তারপর সেসব ভিডিও 'হটশটস' নামে একটি অ্যাপে আপলোড করা হতো। গত ৪ ফেব্রুয়ারি পর্ন ছবি তৈরির সেই চক্রের কীর্তি ফাঁস হয় হয়। মালাডের (ওয়েস্ট) মাধ এলাকার একটি বাংলোয় অভিযান চালিয়েছিল মুম্বই পুলিশের প্রপার্টি সেল। ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মে কাজ দেওয়ার নামে তরুণ-তরুণীদের ফাঁসানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা ওই তরুণ-তরুণীদের পর্ন ছবিতে অভিনয় করতে বাধ্য করতেন বলে অভিযোগ। পুলিশের দাবি, সেই ভিডিওগুলি বিভিন্ন পর্ন সাইট এবং মোবাইল অ্যাপে আপলোড করা হতো। ধৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের পর ওই মডেলকে গ্রেপ্তার করা হয়েছিল। বাংলো থেকে ৫ দশমিক ৬৮ লাখ রুপির সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। যা ভিডিও তৈরির জন্য ব্যবৃহত হতো। | 2 |
ফেসবুক লাইভে ছাত্র মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদ। শনিবার রাতে রাজধানীর উত্তরা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল তাকে গ্রেফতার করে। র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন। শনিবার দুপুরে ধানমন্ডির জিগাতলায় শিক্ষার্থীদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় ছাত্র নিহতের গুজবও ছড়িয়ে পড়ে। ফেসবুকে ওই গুজবের পক্ষে-বিপক্ষে তথ্য আসার মধ্যেই বিকেল ৪টার দিকে সংঘর্ষে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরতদের মধ্যে দুই ছাত্রের মৃত্যু ও একজনকে চোখ
তুলে নেওয়ার 'খবর' নিয়ে ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী নওশাবা। এক মিনিটের ৩৭ সেকেন্ডের লাইভ ভিডিওতে বিমর্ষ ও আতঙ্কিত দেখা যায় নওশাবাকে। লাইভের শুরুতেই তিনি বলেন, আমি কাজী নওশাবা আহমেদ বলছি, আপনাদেকে জানাতে চাই, একটু আগে জিগাতলায় আমাদের ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে, দুইজনকে মেরে ফেলা হয়েছে। লাইভে তিনি সকলকে এক হওয়ার অনুরোধ জানান। নওশাবা বলেন, আপনারা সবাই এক সাথে হোন। ওদের প্রটেকশন দিন প্লিজ। বাচ্চাগুলো আনসেইফ অবস্থায় আছে। আপনারা রাস্তায় নামেন প্লিজ। এই অভিনেত্রী আরও বলেন, এদেশের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে রিকোয়েস্ট করছি, জিগাতলায় স্কুলের ছেলের চোখ উপড়ে ফেলা হয়েছে। ফেসবুক লাইভৈ নওশাবা বলেন, একটু আগে অ্যাটাক করেছে, ছাত্রলীগের ছেলেরা। তারা জিগাতলায় আছে। আপনারা এখনই নামবেন, আপনাদের বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন। নওশাবার ওই ফেসবুক লাইভ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। গুজবের কথা শুনেই শিক্ষার্থীরা ছুটে গিয়েছিলেন বলেও এরই মধ্যে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দুইটার পরে চার শিক্ষার্থীকে 'ধরে নিয়ে' যাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এসময় নিরাপদ সড়কের দাবিতে সাইন্সল্যাব এলাকা ও জিগাতলা মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দিকে ছুটে যায়। এরপর কার্যালয়ে থাকা আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে শিক্ষার্থীরা। এসময় পাশে বঙ্গবন্ধু ট্রাস্টের কার্যালয় লক্ষ্য করেও বিক্ষুব্ধরা ইট-পাটকেল ছোড়ে। পরে সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপরই শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে। এরপর তারা সেখানে কাউকে আটকে রাখা হয়েছে কিনা- তা ঘুরে ঘুরে দেখেন এবং আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলেন। আওয়ামী লীগের কার্যালয় থেকে বেরিয়ে প্রতিনিধি দলের একজন ঢাকা আইডিয়াল কলেজের ছাত্র কাজী আশিকুর রহমান তূর্য বলেন, দুপুরে হঠাৎ কিছু লোক বলে, আমাদের চারজন বোনকে আর কয়জন ছেলেকে আওয়ামী লীগ অফিসে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, আন্দোলনকারীদের মেরে ফেলা ও আটকে রাখার যে তথ্য আমরা পেয়েছিলাম, তা গুজব। গুজবে বিভ্রান্ত হয়ে শিক্ষার্থীরা ছুটি এসেছিল। কিন্তু আমরা আওয়ামী লীগ অফিসে এসে দেখলাম, এমন কিছু ঘটেনি। আপনারা কেউ গুজবে কান দেবেন না। | 6 |
সুপ্রিমকোর্টেও ধাক্কা খেল নির্বাচন কমিশন। আদালতের অন্দরের সমস্ত কথোপকথন সংবাদমাধ্যমের প্রকাশ করার সম্পূর্ণ অধিকার রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দিল ভারতের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের 'একটা মান-সম্মান আছে' এই যুক্তি তুলে ধরে তাদের বিরুদ্ধে করা বিচারপতিদের মৌখিক মন্তব্য ও পর্যবেক্ষণ যাতে সংবাদ মাধ্যমে প্রকাশ না হয়, তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্বাচন কমিশনের আইনজীবী। সোমবার (৩ মে) সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে কোনোভাবেই মৌখিক শুনানি প্রকাশ করা থেকে বিরত করা যাবে না। কারণ আদালতের ভিতরে কী ঘটছে, তা জানার কৌতূহল এবং অধিকার সাধারণ মানুষের রয়েছে। কোনও মামলার সর্বশেষ রায়ের পাশাপাশি আদালতের অন্দরের কথোপকথনও তারা জানতেই পারে। পাশাপাশি বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এটাও বলেন, হাইকোর্ট বিচারবিভাগের গুরুত্বপূর্ণ স্তম্ভ। হাইকোর্টকে অবমাননা করা উচিত নয়। অনেক সময়ই এজলাসে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণ অনুযায়ী নানা রকম মন্তব্য করে থাকেন। বিচারপতিদের সেই সমস্ত মন্তব্যের উপরও লাগাম টানা অসম্ভব। | 3 |
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছে। শনিবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নুরুল ইসলাম (৫০) ও বেলাল উদ্দিন (৪৫)। তাঁরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অন্যান্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।চিরিংগা হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শনিবার বেলা দুইটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উপজেলার বরইতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ওই গাড়ির ১৫ জন যাত্রী আহত হয়।প্রত্যক্ষদর্শী আরফাত হোছেন বলেন, 'হঠাৎ একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। আমিসহ অন্যান্য স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এখনো কেউ মারা যাননি। তবে আহত একজনের অবস্থা গুরুতর ছিল।'চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, 'বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।' | 6 |
পটুয়াখালীর গলাচিপায় অপহরণের চার মাস পর নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পিয়া রানী সাহা (পাপিয়া) (২৫) ও হানিফ (২৪) নামে দুজনকেগ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পাপিয়া মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি টেকের হাট গ্রামের আনন্দ সাহার মেয়ে। আর হানিফ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পূর্বকান্দি গ্রামের আব্দুল মন্নানের ছেলে। এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, উদ্ধার হওয়া স্কুলছাত্রীর মা বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ধারা অনুযায়ী গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, ওই শিক্ষার্থী গত ১৫ নভেম্বর তার নিজ বাসা থেকে অপহরণ হয়। এ ব্যাপারে তার মা বাদী হয়ে গত ১ ডিসেম্বর গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
ফেনী শহরতলির আলোকদিয়া গ্রামের রাস্তা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ফেনী মডেল পুলিশ। শুক্রবার (১ফেব্রুয়ারি) সকাল ৮টায় আলোকদিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেনী মডেল থানা ওসি আবুল কালাম আজাদ জানায়, সকালে রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, কে বা কারা তাকে হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে। লাশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে পরিচয় জানা যায়নি। | 6 |
ভোরের আলো তখনো স্পষ্টভাবে ফোটেনি। এর মাঝেই বিকট বিস্ফোরণের শব্দ। পাখি ডাকার আগেই আতঙ্কিত মানুষের শোরগোল আর চিৎকারে অস্থির পুরো শহর। তাহলে যুদ্ধ শুরু হয়েই গেল! যুদ্ধ শুরু হতে পারে-এমন একটা আশঙ্কা নিয়েই ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দারা গত বুধবার রাতে ঘুমিয়েছিল। কিন্তু ঘুম ভাঙার আগেই যে যুদ্ধ লেগে যাবে, তা আঁচ করতে পারেনি। এ কারণে জীবন বাঁচাতে মানুষ হন্তদন্ত হয়ে সদ্য খুঁড়ে রাখা বাংকার, খোলা জায়গা বা বাড়ির নিচতলায় আশ্রয় নিয়েছে। অনেকেই ছুটে গেছে শহর থেকে গ্রামের দিকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দনবাসে সামরিক অভিযান চালানোর নির্দেশের পরই রাশিয়ার সীমান্তের দক্ষিণের খারকিভে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের দিকে বিস্ফোরণ ঘটেছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এটি। শহরটি রাশিয়া সীমান্তের ৩৫ কিলোমিটার (২০ মাইল) দক্ষিণে। ইউক্রেনের পূর্বাঞ্চলের এ এলাকায় ২০১৪ সাল থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী ও মস্কো-সমর্থিত বিদ্রোহীদের লড়াই চলছে। এ পরিস্থিতির মধ্যে ইউক্রেনে সামরিক শাসন জারির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে ঘিরে ইউরোপজুড়ে গত কয়েক সপ্তাহ থেকেই যুদ্ধের দামামা বাজছিল। কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক সজ্জা নিয়ে প্রস্তুতি চালাচ্ছিল ন্যাটো জোট বা পশ্চিমা শক্তি। ধারণা ছিল, শেষ পর্যন্ত ইউক্রেনকে ঘিরে একটি শান্তিপূর্ণ মীমাংসা হবে। কিন্তু তা না হয়ে রাশিয়া বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের স্থল, আকাশ ও নৌপথে হামলা চালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো একটি দেশের ওপর আরেকটি দেশের এত বড় হামলা এই প্রথম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর উদ্দেশ্য ইউক্রেন দখল নয়; বরং দেশটিকে সামরিকায়নের হাত থেকে উদ্ধার করা।আন্তসাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় জার্মানির হ্যানোভার শহরে অনেক পরিচিত ইউক্রেনীয় বন্ধু আছেন। হামলা শুরুর খবর শুনে সকালেই ইউক্রেনের নাগরিক বন্ধু ওকসানা ইয়ানজেন ও লেসিয়া ব্রেজস্কারকে ফোন দিলাম। ফোনে কাঁদছিল ওকসানা। ২১ বছর ধরে হ্যানোভার শহরে থাকে ওকসানা। তাঁর আরও তিন ভাইবোন থাকে কিয়েভ শহরের ডার্নিটস্কি এলাকায়। ওকসানা ফোনে জানিয়েছে, সকাল থেকেই কিয়েভে তিন ভাইবোনের সঙ্গে তার কয়েকবার ফোনে কথা হয়েছে। কথা বলার সময় বিস্ফোরণের আওয়াজ শুনেছে সে। শেষবার যখন কথা হয়, কিয়েভ থেকে বোন ওকসানাকে জানিয়েছে, শহরজুড়ে লোকজন খাবারের খোঁজে হন্তদন্ত হয়ে ছোটাছুটি করছে। কিয়েভ শহরের নিকটবর্তী সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটি থেকে রকেট বা ক্ষেপণাস্ত্রের ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। শহরে গুজব ছড়িয়েছে, রুশ পদাতিক বাহিনী ও ট্যাংকগুলো সীমান্ত পেরিয়ে কিয়েভ দখল করতে আসছে। ওকসানা যখন শেষবার তার ভাইবোনদের সঙ্গে কথা বলেছে, তখন তারা কিয়েভের ডার্নিটস্কি অঞ্চল ছেড়ে ১২০ কিলোমিটার উত্তরে গ্রামের বাড়ি জইটোমোর অঞ্চলে রওনা দিয়েছে। তার দুই ভাই গ্রামের বাড়ি পৌঁছাতে পারবে কি না, এ নিয়ে আতঙ্কিত ওকসানা। কারণ, গণমাধ্যমে যুদ্ধকালীন জরুরি অবস্থার ঘোষণা দেওয়া হচ্ছে। এ ঘোষণায় কিয়েভের পুরুষদের বাসা ত্যাগ না করতে বলা হয়েছে। হ্যানোভার শহরে ৯ বছর ধরে থাকা লেসিয়া ব্রেজস্কার বাবা-মা থাকেন কিয়েভ শহরের বাইরে টারনোপিল এলাকায়। কিয়েভ থেকে এই এলাকার দূরত্ব প্রায় ৪২৭ কিলোমিটার। আর তাঁর খালা অলেকসান্দ্রা পরিবার নিয়ে থাকেন কিয়েভের দিনিপ্রো নদীর পশ্চিম তীরে। সকাল থেকেই লেসিয়া কিয়েভে খালা অলেকসান্দ্রা ও খালাতো বোনদের সঙ্গে ফোনে কথা বলেছে। সেখানকার দুর্দশা আর স্বজনদের কথা ভেবে কাঁদছে লেসিয়া। অলেকসান্দ্রার বরাত দিয়ে লেসিয়া জানিয়েছে, গভীর রাতে সাইরেন আর বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে প্রতিবেশীদের চিৎকার শুনে তাঁরা সবাই ঘরের বাইরে আসেন। অনেকে তখন বোমা হামলার ভয়ে খোলা জায়গার দিকে ছুটছিল। অলেকসান্দ্রা তাঁদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ঘরের বাইরে ছিলেন। পরে ঘরে ফিরে টারনোপিলে বসবাসরত বোনের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। | 3 |
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার। সরকারের এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১৫টি ইউনিয়নের সাড়ে ৪ হাজার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। স্পিকার বলেন, তৃণমূলের জনগণ আগের তুলনায় এখন অনেক ভাল জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও তার দিক-নির্দেশনায় জনপ্রতিনিধিবৃন্দ জনগণের সকল সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতার অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম চলছে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে পীরগঞ্জের অসহায় জনগণের শীতের কষ্ট লাঘব হবে উল্লেখ করে তিনি বলেন, এবারের শীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিনের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আলহাজ্ব আজিজুর রহমান সরকার রাঙ্গা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলনসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্পিকার রংপুর জেলা আইনজীবি সমিতির বার্ষিক নৈশভোজে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। | 6 |
জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিকভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় নতুন জাপানি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বার্তায় বলেছেন, 'বাংলাদেশ সরকার ও জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি জাপানের প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের জন্য ইয়োশিহিদে সুগাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। ' শেখ হাসিনা আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও জাপান একটি বিশ্বস্ত বন্ধুত্ব এবং জোরালো দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করে আসছে। বিশেষ করে গত দশকে আমাদের উভয় সরকার দু'দেশের পারস্পরিক উন্নয়নমূলক উদ্যোগকে শক্তিশালীকরণ ও উন্নয়নে একটি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় অত্যন্ত ঘনিষ্ট হয়েছে। বিডি-প্রতিদিন/শফিক | 6 |
কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশসহ ৯টি দেশকে কোভিড-১৯ ব্যতিক্রমী লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশী যাত্রীদের অধিকতর কড়াকড়ির মুখোমুখি হতে হবে। কাতারে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, দেশটির মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে 'কোভিড-১৯-এক্সসেপশনাল রেড লিস্ট কান্ট্রিজ' তালিকায় বাংলাদেশের নাম রেখেছে। ঢাকায় সিভিল এভিয়েশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, এ তালিকার কারণে বাংলাদেশ থেকে আসা-যাওয়া নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। এটি করা হয় কোভিড সংক্রান্ত প্রটোকল ঠিকমতো অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এ তালিকায় বাংলাদেশেসহ মোট ৯টি দেশের নাম আছে। বাকি দেশগুলো হচ্ছে- মিসর, ভারত, নেপাল, পাকিস্তান, বতসোয়ানা, লেসুথু, নামিবিয়া ও জিম্বাবুয়ে। মূলত এসব দেশের যাত্রীদের ক্ষেত্রে নতুন ভ্রমণ-বিধি কার্যকর করবে কাতার, যা শনিবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। দেশটিতে বিপুল পরিমাণ বাংলাদেশী শ্রমিক কাজ করে। বিশ্বের নানা দেশের অবস্থা পর্যালোচনা করে সেসব দেশে কোভিড-১৯ ঝুঁকি কতটা তার ভিত্তিতে লাল ও সবুজ নামে দুটি তালিকা ছিলো কাতারের। এখন তার বাইরে একটি 'ব্যতিক্রমী লাল তালিকা' করলো দেশটি। ব্যতিক্রমী লাল তালিকার দেশগুলোর যাত্রীদের যা করতে হবেবাংলাদেশসহ ব্যতিক্রমী লাল তালিকার দেশগুলো থেকে কাতারের বাসিন্দাদের ফেরার পর দু'দিন কোয়ারেন্টিন করতে হবে - টিকার পূর্ণ ডোজ নেয়া থাকলেও। আবার কাতারে নামার আগে ৭২ ঘণ্টার মধ্যে এবং পৌঁছানোর পর ৩৬ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে। আর টিকা না-নেয়া যাত্রীরা কাতারে পৌঁছানোর পর সাত দিন হোম কোয়ারেন্টিন করতে হবে। দেশটিতে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের পাশাপাশি কোয়ারেন্টিনের ষষ্ঠ দিনেও টেস্ট করাতে হবে। সেই টেস্টে নেগেটিভ এলেই কেবল সপ্তম দিনে কোয়ারেন্টিন থেকে মুক্ত হবেন ওই যাত্রী। আর টিকা না নেয়া কোনো যাত্রীই দেশটিতে প্রবেশের অনুমতি পাবে না বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারের লাল তালিকায় এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ৫৭টি দেশ আছে। এসব দেশ থেকে কাতারে ফেরা যাত্রীরা টিকা না-নেয়া থাকলে বা কোয়ারেন্টিন না করলে কাতারে পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করাতে হবে। আর দেশটির নাগরিক নন এমন যাত্রীদের কাতারে পৌঁছে পিসিআর রিপোর্ট না পাওয়া পর্যন্ত দু'দিনের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে কাতারের নাগরিকদের টিকার পূর্ণ ডোজ নেয়া থাকলে লাল তালিকাভুক্ত দেশ থেকে এলেও কোয়ারেন্টিন করতে হবে না। সূত্র : বিবিসি | 6 |
ফিট থাকতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। ফলে শোবিজ তারকার বেশ মনোযোগ দিয়ে কাজটি করেন নিজেকে ফিট রাখার জন্য। নায়ক-নায়িকাদের জিমে যাওয়ার বিষয়টি এখন ট্রেন্ড বটে। আর জিমে গিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন অনেকে। বিশেষ করে করোনায় ঘরবন্দির এই সময় নায়ক-নায়িকারা যেনো জিমেই সময় ব্যয় করেছন বেশি। ঢালিউডের নায়িকা বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়াদের সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে আজ চিত্রনায়িকা বুবলীকেও দেখা গেলো এমন ট্রেন্ডের সঙ্গে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগব্যায়াম করতে দেখা গেছে তাকে। ফেসবুকে ব্যায়ামের কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে ভক্তদের স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়েছেন এ নায়িকা। পরে যোগব্যায়ামের বিষয়টি নিয়ে বুবলী বলেন, করোনা সংকটের মধ্যে আমাদের সময় কাটছে। লকডাউনে বেশ কিছুদিন বাসায় থেকেছি। এই সময়ে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। শারীরিক সুস্থতার পাশাপাশি আমার মনে হয় মানসিক প্রশান্তিটাও খুব দরকার। এজন্য ইয়োগার বিকল্প নেই। | 2 |
হেডিংলি টেস্টে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা খেল ভারত। শীর্ষস্থান খুইয়ে একধাক্কায় তিন নম্বরে নেমে গেল ভারতীয় দল। আর পাকিস্তান ওঠে এলো শীর্ষস্থানে। হেডিংলি টেস্টের আগে ৫৮.৩৩ শতাংশ হারে ১৪ পয়েন্ট সংগ্রহ করে ভারত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে অবস্থান করছিল। লিডসে হারের পর তিনটি টেস্ট থেকে ৩৮.৮৮ শতাংশ হারে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেলেন কোহলিরা। ভারত হারায় লিগ টেবিলের শীর্ষে োঠে যায় পাকিস্তান। তারা ২টি টেস্ট থেকে ৫০.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। ওয়েস্ট ইন্ডিজও ২টি টেস্ট থেকে ৫০.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে পাকিস্তান অ্যাওয়ে সিরিজ খেলার সুবাদে ক্রমতালিকায় এগিয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে দ্বিতীয় স্থানে। ঠিক একইভাবে ভারতের মতো তিনটি টেস্ট থেকে ৩৮.৮৮ শতাংশ হারে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে ইংল্যান্ডও। এক্ষেত্রেও ভারত অ্যাওয়ে সিরিজ খেলার সুবাদে রুটদের থেকে এগিয়ে রয়েছে। ইংল্যান্ড রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। ভারত ও ইংল্যান্ড পয়েন্টের নিরিখে এগিয়ে রয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের থেকে। তা সত্ত্বেও তারা লিগ টেবিলের পিছনের সারিতে অবস্থান করছে। কারণ, এবারও পয়েন্টের নিরিখে নয়, ফাইনালিস্ট নির্ধারণ করা হবে সংগৃহীত পয়েন্টের শতকরা হারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বিন্যাস অনুযায়ী, প্রতিটি টেস্ট জয়ের জন্য মিলবে ১২ পয়েন্ট করে। ম্যাচ টাই হলে ৬ পয়েন্ট করে ভাগ করে নেবে দু'টি দল। টেস্ট ড্র হলে উভয় দলের ঝুলিতে যাবে চার পয়েন্ট করে। অর্থাৎ দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ ২৪ পয়েন্ট, তিন ম্যাচের সিরিজে ৩৬ পয়েন্ট, চার টেস্টের সিরিজে ৪৮ পয়েন্ট এং পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৬০ পয়েন্ট পেতে পারে কোনো দল। সেইসাথে স্লো ওভার-রেটের কারণে পয়েন্ট কাটারও নিয়ম রয়েছে। নির্ধারিত সময়ে যতগুলো ওভার কম করবে কোনো দলে, তত পয়েন্ট কাটা যাবে তাদের।সূত্র : হিন্দুস্তান টাইমস | 12 |
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দেশীয় অস্ত্রসহ এক ভারতীয় যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গংগাহাট সীমান্তের ৯৪২ নম্বর সীমানা পিলারের নিকটবর্তী আজোয়াটারি এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম আনারুল শেখ (২২)। তিনি ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রামের সাইফুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আনারুল অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে সন্দেহজনক ঘোরাঘুরি করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা চোর সন্দেহে ওই যুবককে আটক করতে গেলে তার হাতে ধারালো অস্ত্র দেখতে পান। এক পর্যায়ে স্থানীয় হরেকৃষ্ণ রায়সহ কয়েকজন ধাওয়া করে ওই ভারতীয় যুবককে আটক করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে হরেকৃষ্ণ রায় মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা আহত হরেকৃষ্ণকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে এবং আটক ভারতীয় যুবককে রাতেই অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, রাতে গংগারহাট এলাকার লোকজন এক ভারতীয় যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় সোপর্দ করেন। পরে মঙ্গলবার সকালে বিজিবি বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করলে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। | 6 |
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমানকে সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম মাহিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) ক্লাবের আহবায়ক হুমায়ুন কবির জীবন ও যুগ্ম আহবায়ক আশিকুর রহমান এ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হুমায়ুন কবির জীবন, যুগ্ম-সম্পাদক রেজওয়ানুল ইসলাম ইমরান, সাংগঠনিক সম্পাদক রাসেল মুরাদ, অর্থ সম্পাদক মুতাসিম বিল্লাহ রিয়াদ, অফিস সম্পাদক তৌহিদুল আহমেদ আসিফ, মিডিয়া সম্পাদক আজাহারুল ইসলাম, আইটি সম্পাদক আবদুল্লাহ আল নোমান নাফি, উদ্দ্যোক্তা বিষয়ক সম্পাদক আখি খানম, সাহিত্য সম্পাদক আবু তালহা আকাশ, উচ্চশিক্ষা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন রুম্মান, বিসিএস সপাদক আব্দুল করিম, জনসংযোগ সম্পাদক আবু জাহেদ রায়হান ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন। উল্লেখ্য, শিক্ষার্থীদের মেধশক্তিকে বিকশিত করে তাদের দক্ষ ও যোগ্যতাসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যে গত বছরের ১৭ অক্টোবর যাত্রা শুরু করে ইবি ক্যারিয়ার ক্লাব। | 1 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুরুতেই দলটি নির্বাচনী ইশতেহার তৈরির কাজ গুছিয়ে রাখছে। ইশতেহারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাত (আইসিটি) তথা ডিজিটাল খাততে গুরুত্ব দেওয়ার কথা ভাবছেন দলটির কোনো কোনো নীতিনির্ধারক। আবার কেউ কেউ বাংলাদেশের সমৃদ্ধি বা উন্নয়নকে সামনে আনার পক্ষেও মত দিচ্ছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহার তৈরির কাজ শুরু করতে বলেছেন। ফলে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক নেতাই মনে করেন এখন ডিজিটাল সময়। ফলে এ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। পরবর্তী ভোটের আগে দেশে ফাইভ-জির ব্যবহার শুরু হয়ে যাবে। মানুষ দৈনন্দিন কাজ ঘরে বসে তথ্যপ্রযুক্তির মাধ্যমে করতে পারছেন। একে আরও তৃণমূলে নেওয়া, নিত্যনতুন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ ভালোভাবে পৌঁছাতে পারবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে টানা যাবে। এই নেতা বলেন, একটি অংশের মত হচ্ছে উন্নয়নকে গুরুত্ব দেওয়া। আগামী নির্বাচনের আগে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী নদীর নিচের টানেলের সুবিধা পাবে মানুষ। সড়ক যোগাযোগ, মাথাপিছু আয়, প্রবাসী আয়েও মানুষ সুখবর পাবে। দ্বাদশ সংসদ চলার মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। এসব কারণে 'সমৃদ্ধি'কে সামনে আনার পক্ষেও নেতাদের মত আছে। তিনি বলেন, নানা মত আসছে। তবে এ দুটি মত বেশি আসছে। এখনো অনেক সময় আছে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। দলীয় সভানেত্রী বিভিন্ন মতের মধ্য থেকে একটি চূড়ান্ত করবেন। সে অনুযায়ী ইশতেহার চূড়ান্ত হবে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ওই সময় দলটি ডিজিটাল বাংলাদেশ গঠনকে সর্বাধিক গুরুত্ব নিয়ে ইশতেহার করেছিল, যা ভোটারদের কাছে জনপ্রিয়তাও পায়। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দলটির ইশতেহারের তেমন পরিবর্তন ছিল না। ওই নির্বাচনে ভোটের মাঠে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ নেয়নি। ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ১৫৩ জন সাংসদ নির্বাচিত হন। তবে ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নিয়েছিল। নির্বাচনের আগে যে ইশতেহার করা হয়েছিল, সেখানে 'সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ' এই স্লোগান ব্যবহার করেছিল ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগের দুজন সভাপতিমণ্ডলীর সদস্য ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের সঙ্গে নির্বাচন ইশতেহার নিয়ে কথা বলেছে প্রথম আলো। তবে এই নেতারা নাম প্রকাশ করে কিছু বলতে রাজি হননি। একজন যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম আলোকে বলেন, উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশকে এক সূত্রে গাঁথার একটা চেষ্টা তাঁদের আছে। এ দুয়ের সমন্বয় ঘটানো হতে পারে। তবে এখনো আলোচনা আরও বাকি। বিশেষজ্ঞরা কাজ করবেন। মাঠের মানুষের মনোভাব যাচাই-বাছাই হবে। বিভিন্ন খাত নিয়ে বিভিন্ন সংস্থার জরিপের ফলাফলগুলোকেও বিবেচনায় আনা হবে। মানুষ যেন আকৃষ্ট হয়, এমন একটি ইশেতহার উপহার দেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলছে, তাদের সামনের দিনের চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল যুগে বিশ্ব পরিমণ্ডলে সামনের কাতারে থাকা। ডিজিটাল বাংলাদেশ বর্ষ ২০২১, এসডিজি বর্ষ ২০৩০ ও উন্নত বাংলাদেশ বর্ষ ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে ডিজিটাল ক্ষেত্রে বর্তমানে যে বিপ্লব চলছে, তা ক্রমে যুগোপযোগী করে অগ্রসর করার ভেতর দিয়েই গড়ে উঠবে তরুণ প্রজন্মের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ। ফলে ডিজিটাল বাংলাদেশ গড়া ও উন্নয়ন কর্মকাণ্ডকে একসঙ্গে চলতে হবে।ডিজিটাল বাংলাদেশ নিয়ে আ.লীগের পরিকল্পনা সরকারের এই আমলে ফাইভ-জি চালু করা। আগামী মেয়াদে এর ব্যবহার সারা দেশে ছড়িয়ে দেওয়া। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ব্লক চেইন, আইওটিসহ ভবিষ্যৎ প্রযুক্তির বিকাশ বড় পরিসরে ঘটানো। ই-পাসপোর্ট এবং ই-ভিসা চালু করা এবং সবাই জাতীয় পরিচয়পত্র দেওয়া। শিক্ষাকে পর্যায়ক্রমে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হবে। আর্থিক খাতের লেনদেনকে ডিজিটাল করা হবে। তথ্যপ্রযুক্তির সফটওয়্যার, সেবা ও ডিজিটাল যন্ত্রের রপ্তানি বাড়ানো ও প্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়ানো। বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ এবং আর একটি সাবমেরিন কেব্ল স্থাপন। সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিজিটাল সক্ষমতা বাড়ানো হবে। ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের মূল্য যুক্তিসংগত পর্যায়ে নামিয়ে আনা অব্যাহত রাখা। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী করতে কারিগরি শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে আরও বিনিয়োগ করা হবে। আওয়ামী লীগের নেতারা বলছেন, উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতে দৃশ্যমান উন্নয়ন এই আমলেই দেখতে পাবে মানুষ। পাশাপাশি আগামী মেয়াদে সড়ক ও রেলপথে ব্যাপক উন্নয়ন করা। আকাশপথে যোগাযোগের পরিধি বাড়ানো। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো। স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তি কমানো ও ব্যয় কমানোর দিকে নজর দেওয়া হবে। স্বাস্থ্যবিমা চালুর চিন্তা করা হচ্ছে। শিক্ষাব্যবস্থার যুগোপযেগী পরিবর্তন আনা হবে। ইতিমধ্যে এর একটা ধারণা মানুষ পেয়েছে। এটা বাস্তবায়ন করা হবে। | 9 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.