text
stringlengths
1
58.1k
label
int64
0
12
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে আরও দুই ভ্যানযাত্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের কুষ্টিয়া সড়র উপজেলার বিত্তিপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ভ্যানযাত্রী ছলেমান (৪০) ও ওসমান (৬০) এবং গুরুতর আহত ভ্যানচালক কামাল (৪৩) এবং আরমান (৩৮)। হতাহতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার জামজামি এলাকায় বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাউদিয়া থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যান পকেট সড়ক থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ওঠার সময় ঝিনাইদহ থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ওসমানের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যানের চালকসহ ৩ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে ছলেমান মারা যান।কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক ইদ্রিস আলী জানান, কুষ্টিয়ার বিত্তিপাড়া সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং আহত অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হওয়ার পর একজন মারা গেছে। ভ্যান চালকসহ দুজন চিকিৎসাধীন রয়েছে। ট্রাকটিকে জব্দ করা গেলেও ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে যায়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।উল্লেখ্য কুষ্টিয়ায় গেল এক সপ্তাহে টাকের চাকায় পিষ্ট হয়ে নারী ও শিশুসহ মোট ১১ জনের মৃত্যু হয়।
6
স্বাস্থ্যজনিত কারণে পূর্ণ বিশ্রামে গেছেন সৌদি আরবের বাদশাহ সালমানবিন আব্দুল আজিজ আল সৌদ। গল ব্লাডারে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার তিনি লোহিত সাগর মেগাসিটিতে এই অবসর কাটাতে যান। সম্প্রতি স্বাস্থ্য নিয়ে নানা গুজব চলছিল ৮৪ বছর বয়সী এই আরব নেতার। খবর গালফ নিউজ ও এএফপির। সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, বাদশাহ সালমান নিওম মেগাসিটিতে পৌঁছেছেন, সেখানে তিনি বিশ্রামে থাকবেন। রাষ্ট্রীয় টেলিভিশনে এক ফুটেজে দেখানো হয়, বাদশাহ প্লেন থেকে নামার জন্য একটি এস্কেলেটরে দাঁড়িয়ে আছেন। সেটি পরে তাকে গাড়িবহরের কাছে নিয়ে যায়। আর বাদশাহ গাড়িতে ওঠার পর বহর নিওমে প্রাসাদের দিকে চলে যায়। নিওম মেগাসিটি সৌদির উত্তর-পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের ভেতরে তৈরি করা বিলাসবহুল পর্যটন কেন্দ্র। জানা গেছে, সৌদি বাদশাহ গত ৩০ জুলাই রিয়াদের বাদশাহ ফয়সাল হাসপাতাল ত্যাগ করেন। এর আগে দশদিন তিনি হাসপাতালে ছিলেন। তখন তার গলব্লাডার অপসারণের জন্য ল্যাপরোস্কপিক সার্জারি হয়। তবে হাসপাতাল ছাড়ার পর তার স্বাস্থ্য নিয়ে নানা মহলে গুজব ছড়িয়ে পড়ে। সেই গুজব দুর করতেই বাদশাহের স্বাস্থ্যের খবর প্রকাশ করা হলো। বাদশাহের স্বাস্থ্যজনিত খবর বাইরে প্রকাশ যদিও বিরল ঘটনা। ২০১৭ সালে একবার গুজব ছড়িয়ে পড়েছিল যে, স্বাস্থ্যগত কারণে বাদশাহ সালমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে ক্ষমতা ছেড়ে দিচ্ছেন।
3
আস্থা ভোটে হারলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। ফলে ৩৮ মাসেই পতন ঘটলো তার নেতৃত্বাধীন সরকারের। দেশটির ২৭১ আসনের সংসদে ওলি সরকারের পক্ষে ভোট পড়েছে ৯৩টি এবং তার বিপক্ষে ভোট পড়েছে ১২৪টি। ভোটদানে বিরত ছিলেন ১৫ সাংসদ সদস্য। সোমবার (১০ মে) নেপালের সংসদে ২৩২ জন সদস্য উপস্থিতিতে এ ভোটগ্রহণ হয়। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ওলির প্রয়োজন ছিল ১৩৬ এমপির সমর্থন। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে নতুন সংবিধানের অধীনে নির্বাচিত হয় ওলি সরকার। কয়েক মাস ধরে আস্থার সংকটে ভুগছিল ওলির সরকার। পুষ্প কমল দাহালের নেতৃত্বাধীন নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী) সমর্থন প্রত্যাহার করায় সংখ্যাগরিষ্ঠতা হারায় ওলি সরকার। এ কারণে তাদেরকে সংসদের নিম্নকক্ষে আস্থা ভোটে আসতে হয়। আস্থা ভোটের সময় ক্ষমতাসীন দলের বিক্ষুব্ধ সদস্যরা দলীয় হুইপকে অস্বীকার করেন এবং ভোটদানে বিরত ছিলেন। এ কারণে তাদের সংসদ সদস্য পদও চলে যেতে পারে। এই হারের পর কে পি শর্মা ওলি রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
3
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বেশি হলে টিকাগ্রহীতা করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির মুখে পড়তে পারেন। গতকাল শুক্রবার ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। করোনা টিকার সংকট দেখা দেওয়ার পর টিকাদানের গাইডলাইনে কিছু পরিবর্তন এনেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ফাউসিকে। প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ফাইজার ও মডার্নার মতো এমআরএনএ টিকার দুই ডোজের মধ্যে সময়ের আদর্শ ব্যবধান হলো যথাক্রমে তিন ও চার সপ্তাহ। সমস্যা হলো, এই দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান যদি আপনি বাড়িয়ে দেন, তবে করোনার বিভিন্ন ধরন টিকাগ্রহীতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।' ফাউসি এর ব্যাখ্যা দিয়ে বলেন, 'আমরা যুক্তরাজ্যের ক্ষেত্রে দেখেছি, তারা দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়েছিল। এই সময়ের মধ্যে করোনার বিভিন্ন ধরনে আপনি সংক্রমিত হতে পারেন। তাই আমরা পরামর্শ দিয়েছি, যে শিডিউল রয়েছে, তার মধ্যে টিকা গ্রহণ করুন।' তবে তিনি এও বলেছেন, যদি টিকার সরবরাহ খুবই কম থাকে, তবে দুই ডোজের মধ্যে সময় বাড়ানো জরুরি হয়ে পড়ে। ভারতের করোনাভাইরাসের টিকার সংকট দেখা দেওয়ার পর অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়। যদিও এই দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান ছিল ৬ থেকে ৮ সপ্তাহ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানো হলো। এর আগে গত মার্চে টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান ২৮ দিন থেকে বাড়িয়ে ৬ থেকে ৮ সপ্তাহ করা হয়। তখন বলা হয়েছিল, 'ভালো ফলের জন্য' এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে ভারতে শনাক্ত ডেলটা ধরন থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে টিকা দেওয়ার ওপর জোর দিয়েছেন ফাউসি। কারণ এ ধরন অন্যগুলোর তুলনায় অনেকে বেশি সংক্রামক। এই ডেলটা ধরন নিয়েও কথা বলেছেন ফাউসি। তিনি বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে এ ধরনই সবচেয়ে বেশি ছড়াচ্ছে। এ কারণে যেসব দেশে এ ধরন ছড়িয়েছে, তাদের এ নিয়ে সচেতন হওয়া উচিত।
3
সরকারি ঋণ বিল প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদের পরবর্তী অধিবেশনে উত্থাপন করে তা পাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রবিবার (২৬ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাজী নাবিল আহমেদ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, রানা মোহাম্মদ সোহেল এবং মো. হারুনুর রশিদ বৈঠকে অংশগ্রহণ করেন।বৈঠকে সরকারি ঋণ বিলটি নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং বিলটির প্রয়োজনীয় সংশোধন করে তা চুড়ান্ত করে কমিটি। এ সময় অর্থ বিভাগের সিনিয়র সচিব, অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
6
দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ। তবে শেষ ম্যাচে সিরিজ জয়ের সুযোগ রইলো টাইগারদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টাইগারদের ১৯৫ রানের লক্ষ্যমাত্রাকে ৭ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। আগামী ২৩ তারিখ তৃতীয় ম্যাচই হবে সিরিজ নির্ধারনের জন্য অঘোষিত ফাইনাল। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে রবিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার পেস আক্রমণের সামনে দাড়াতে পারেনি সাকিব-তামিম ও লিটনরা। তৃতীয় ওভার থেকেই উইকেটের পতন হতে শুরু হয় তাদের। ৩৪ রান তুলতেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মিডল অর্ডারে আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদের জুঁটিতে আসে ৬০ রানের পার্টনারশিপ। ইনিংসের ২৮তম ওভারে স্লিপে দাড়িয়ে থাকা জানেমন মালানের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে আফিফ ও মিরাজ যে জুঁটি গড়েছিল সে শিক্ষা নিয়ে আজও পার্টনারশিপ গড়ে তোলেন এই দুইজন। দলের অন্যান্য ব্যাটাররা যেখানে দাড়াতে পারেনি সেখানে ইনিংসের ৩৭তম ওভারে ব্যক্তিগত অর্ধশত রান করেছেন আফিফ। এরপর একই ওভারে দলীয় ১৮০ রানে আফিফ ও ১৮১ রানে মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফেরেন। তাদেরকে আউট করার নায়কও টপ অর্ডারকে ধ্বংস করা সেই কাগিসো রাবাদা। আউট হওয়ার আগে ৯টি চারের সাহায্যে ১০৭ বলে ৭২ রান করেছেন আফিফ এবং ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৩৮ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। টাইগারদের হয়ে তামিম ইকবাল (১), সাকিব আল হাসান (০), লিটন দাস (১৫), ইয়াসির আলী (২), মুশফিকুর রহিম (১১), শরিফুল (২)। শেষদিকে ৯ রানে তাসকিন ও ২ রানে মোস্তাফিজুর রহমান অপরাজিত ছিলেন। এছাড়া অতিরিক্ত খাত থেকে এসেছে ১৭ রান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে টাইগারদের সংগ্রহ ১৯৪ রান। প্রোটিয়াদের হয়ে ৫ উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা ও ১টি করে উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিদি, পার্নেল, ভ্যান ডান ডুসন ও তাবরিজ শামসি। ১৯৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই টাইগাদের পেসারদের উপর চড়াও হন দুই উদ্বোধনী ব্যাটার জানেমন মালান ও কুইন্টন ডি কক। উদ্বোধনী জুঁটিতে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৮৬ রান। ব্যক্তিগত ২৬ রানে মেহেদী হাসান মিরাজের বলে প্রথম উইকেটে আউট হন জানেমন মালান। কিন্তু অপর প্রান্তে দাড়িয়ে থাকা কুইন্টন ডি কককে তখনো থামানো যায়নি। মাত্র ২৬ বলে করেছেন ব্যক্তিগত ৫০ রান। এরপর ইনিংসের ১৬তম প্রোটিয়াদের এই মারমুখী ব্যাটারকে সাজঘরে ফেরান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর কাইল ভেরেইন ও অধিনায়ক টেম্বা বাভুমা দলকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। প্রোটিয়াদের জয়ের শেষদিকে এসে ইনিংসের ৩৩তম ওভারে আফিফ হোসেনের বলে ব্যক্তিগত ৩৭ রানে আউট হন বাভুমা। কাইল ভেরেইন ৫৮ ও ভ্যান ডান ডুসন ৮ রানে অপরাজিত ছিলেন। ৭৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় অর্জন করে ১-১ সমতায় ফিরে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের হয়ে একটি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।
12
বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে ও ১২ নেতাকে বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী ছাত্রদলের নেতা-কর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ভাঙচুর চালিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরের দিকে বিএনপির কার্যালয়ের নিচে ভাঙচুর চালান ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কাকরাইলের স্কাউট ভবনের সামনে থেকে মিছিল নিয়ে বহিষ্কৃত ছাত্রনেতাদের নেতৃত্বে বিক্ষুব্ধরা বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় কার্যালয়ের নিচে দাঁড়িয়ে থাকা ছাত্রদলের বেশ কিছু নেতা-কর্মীকে ধাওয়া দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তাঁরা কার্যালয়ের নিচের শাটার ও প্রবেশপথে লাথি মারেন। ধাওয়ার সময় নিচতলায় অবস্থান করা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের মারামারিতে মাহবুবুর রহমান নামের একজন বিক্ষোভকারী আহত হয়েছেন। ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই। তবে তিনি বলেন, তারিখ অনুযায়ী ১৫ জুলাই সম্মেলন হবে। সেই অনুযায়ী তাঁদের কর্মকাণ্ড চলছে। ভাঙচুরের বিষয়ে সদ্য বিলুপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইকতিয়ার কবির (বর্তমানে বহিষ্কৃত) অভিযোগ করে বলেন, ভেতরে যাঁরা আছেন, তাঁরা চেয়ার-টেবিল, সিসি ক্যামেরা এগুলো ভেঙেছেন। তাঁরা যখন ভেতরে প্রবেশ করতে গিয়েছিলেন, তখন ভেতরে থাকা নেতা-কর্মীরা তাঁদের দিকে কাপ ছুড়ে মারেন। এতে তাঁদের একজন আহত হয়েছেন। ছাত্রদলের বহিষ্কৃত নেতা ইকতিয়ার রহমান কবির বলেন, বয়সসীমা তুলে দিয়ে পুনঃ তফসিল না হলে সম্মেলন হতে দেওয়া হবে না। তিনি বলেন, আগামীকালের মধ্যে দাবি আদায় না হলে অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা ঘটলে তার জন্য সিন্ডিকেট দায়ী থাকবে। ঘোষিত তফসিল বাতিল করে নতুন তফসিলের দাবি জানান তিনি। দুপুর ১২টার দিকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, 'যারা আন্দোলন করছে, তারা আমাদেরই ছোট ভাই। আমরা আশা করব জ্যেষ্ঠ নেতারা যে তফসিল ঘোষণা করেছেন, তা মেনে নিয়ে তারা আমাদের সহযোগিতা করবে।'
9
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে ৫০জন মুসল্লিকে হত্যা করেছে অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন টেরেন্ট। এরই মধ্যে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে দেশটির আদালত। তবে তার বিরুদ্ধে টেরোরিজম সাপ্রেশন অ্যাক্টের অধীনে অভিযোগ আনা হবে কিনা সে বিষয়ে কিছু বলেননি নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী। রবিবারও শোকার্ত মুসলিমদের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী জাসিনদা। হতাহতদের তিনি প্রিয়জন বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, তারা নিউজিল্যান্ডের মানুষ। নিহতদের অল্প কয়েকজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, হামলাকারী ৫টি অস্ত্র ব্যবহার করেছিল। তার ছিল অস্ত্রের লাইসেন্স। এদিকে হামলায় আটক অন্য তিনজনের মধ্যে একজন নারীকে শনিবার কোনো অভিযোগ ছাড়া ছেড়ে দেয়া হয়েছে। ফলে পুলিশি হেফাজতে রয়েছে অন্য দু'জন পুরুষ। বিডি প্রতিদিন/কালাম
3
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। রোববার রাতে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শাহিন আফ্রিদিরা ৪২ রানে পরাজিত করে ফেভারিট মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্সকে। জয়ের জন্য ১৮১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদ বেশ ভালো সূচনা করেছিলেন। কিন্ত চতুর্থ ওভারে মোহাম্মদ হাফিজের বলে রিজওয়ান বিদায় নিলে মুলতানের ইনিংসের বড় ধরনের আঘাত আসে। একপর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৩। টিম ডেভিড ও খুশদিল শাহ ৫১ রানের প্রতিরোধ গড়লেও তা কাজে লাগেনি। আর ১৭তম ওভারে শাহিদ আফ্রিদির দ্বিতীয় স্পেলে টিম বিদায় নিলে তাদের সব আশা শেষ হয়ে যায়। তারা ১৩৮ রানে অল আউট হয়ে যায়। এর আগে মোহাম্মদ হাফিসের দুর্দান্ত ব্যাটিংয়ে লাহোর ৩ উইকেটে ২৫ থেকে ৫ উইকেটে ১৮০ রানের লড়াকু ইনিংস গড়ে তোলে। হাফিজ ৪৬ বলে করেন ৬৯ রান। সূত্র : ডন
12
খাবারটা খুব ভালো করে রাঁধলেন। খেতেও হলো সুস্বাদু। এতেই শেষ? পরিবেশনটা সুন্দর না হলে যে আট আনাই মিছে হয়ে যাবে। পরিপাটি পরিবেশনায় অতিথির মনটাও ভরে উঠবে। খাবার টেবিলটাকেও সেজে উঠতে হবে নান্দনিক সাজে। টেবিল সাজানোতে এখন যুক্ত হয় নানা অনুষঙ্গ। এসবের ব্যবহারে খাবার টেবিল পায় ভিন্ন এক মাত্রা। এখন তো আবার পারিবারিক বা সামাজিক উৎসবের সঙ্গে সামঞ্জস্য রাখতে খাবার টেবিলের পরিবেশনাটাও বদলে যায়। এ ছাড়া দিন বা রাতের পরিবেশনার ব্যাপারও আছে। দিনে একরকম, রাতে আবার অন্য রকম টেবিলসাজ। শুধু খাবারঘরেই নয়, ঘরের লবি, বারান্দা বা ছাদজুড়েও থাকে খাবার পরিবেশনার আয়োজন। যেমনটা সাজবে উৎসবের দিনবাড়িতেই হয়তো আয়োজন করা হলো এক অনুষ্ঠানের। অতিথি আপ্যায়নের কতই না আয়োজন। কিন্তু খাবার টেবিলটা যদি থাকে সাদামাটা, তাহলে পুরো আয়োজনই যেন পানসে হয়ে যায়। বিশেষ দিনে খাবার টেবিলে কীভাবে আনবেন উৎসবের আমেজ, সেই বিষয়ে জানালেন রেডিয়েন্ট ইনস্টিটিউটের ইন্টেরিয়র ডিজাইনার গুলশান নাসরীন চৌধুরী।অনেক দিন ধরেই টেবিল টপে রানারের ব্যবহার চলছে। গোলাকার বা লম্বা আকৃতিটা যা-ই হোক না কেন, পুরো টেবিলে রানারের ব্যবহারেই ফুটে ওঠে উৎসবের আমেজ। বললেন গুলশান নাসরীন চৌধুরী। অনেক বাড়িতেই দেখা যায় খাবারের টেবিলের ওপরের (টপ) অংশটা স্বচ্ছ কাচের। এ জন্য একরঙা, যেমন সাদা বা ঘিয়ে রঙের কাপড়ে গাঢ় রঙের সুতার নকশার কাজ করা রানার ব্যবহার করতে পারেন। পুরো রানারে থাকতে পারে ফুলেল মোটিফ। চাইলে রানারের দুই ধারে সুতার ঝালরও বসিয়ে নিতে পারেন।খাবার পরিবেশনের জন্য ব্যবহার করতে পারেন স্বচ্ছ সিরামিকের বাসনকোসন। বৈচিত্র্য আনতে চার কোনা প্লেট নির্বাচন করার কথা বললেন গুলশান নাসরীন চৌধুরী। সঙ্গে যোগ করলেন, বাসনকোসন সাদা বা স্বচ্ছ হলে প্লেসম্যাট বা টেবিলম্যাটে থাকতে পারে গাঢ় কোনো রং। ন্যাপকিন রাখার ধারায়ও আনতে পারেন নতুনত্ব। যেমন ন্যাপকিন ভাঁজ করে তা রেখে দিতে পারেন কাচের গ্লাসে। ফুল ছাড়া যেন উৎসবের আয়োজনটাই অসম্পূর্ণ থেকে যায়। ফুলের পাশাপাশি খাবার টেবিলে রুপার ফুলদানি আর মোমের শো-পিস আনতে পারে আভিজাত্যের পরশ। বাজেট কি কম?ভাবছেন সুন্দর করে খাবার টেবিল সাজানোর জন্য বাজেট বুঝি অনেক বেশি। তা নয়। চাইলে ঘরে যা যা আছে, সেসব তৈজস দিয়েই নান্দনিক ভাব আনতে পারেন টেবিলে। এমনটাই জানালেন অ্যাসথেটিক্সের ইন্টেরিয়র ডিজাইনার সাবিহা কুমু। মাটির তৈজসেই হতে পারে অতিতি আপ্যায়ন। এসব তৈজস আজকাল কমবেশি সব বাড়িতেই থাকে। তবে উপস্থাপনায় যেন থাকে ভিন্নতা। যেমন: রানার আর টেবিলম্যাটটা হতে পারে মাদুরের। রানারের পাড় থেকে একটি রং বেছে নিয়ে সেই রঙের কাপড়ের ন্যাপকিন রাখতে পারেন মাদুরের ন্যাপকিন হোল্ডারে। টেবিল সাজাতে দামি কোনো কিছু নয়, বরং ফ্রুট কার্ভিংয়ে আনতে পারেন নান্দনিকতা। যেমন: একটি পেঁপের ঝুড়ি বানিয়ে নিন। এবার ঝুড়ির মধ্যে বরবটি ঢুকিয়ে কাঠি দিয়ে গেঁথে দিতে পারেন পেঁয়াজ, বরবটি আর গাজরের ফুল। কিছু গাজরের ছোট ছোট ফুল টুথপিক দিয়ে লাগিয়ে দিন পেঁপের গায়ে। চায়ের টেবিলেঅতিথি আপ্যায়নে বৈঠকখানার চায়ের টেবিলের জুড়ি মেলা ভার। চায়ের টেবিলে হালকা আয়োজনের নাশতাই পরিবেশনার গুণে হয়ে উঠতে পারে অনন্য। খাবারটা তেলে ভাজা হলে জুলিয়ান কাটে কাটা কিছু গাজর আর পেঁপে ছড়িয়ে দিন প্লেটে। শসা, গাজর ও লেটুসপাতার তৈরি পাখি রাখতে পারেন টেবিলে। যে পাত্রে খাবার পরিবেশন করবেন, সেখানেই একটি বড় চামচের মধ্যে সস ঢেলে দিন। কোনো পানীয় পরিবেশনের বেলায় ট্রের পাশাপাশি প্লেট ব্যবহার করতে পারেন। ট্রে সাজাতে রাখতে পারেন কমলার ঝুড়ি। এর ভেতরে ছড়িয়ে দিন আনারের লাল দানা। বিভিন্ন ধরনের রং-বেরঙের মোমের ব্যবহার করতে পারেন এখানেও। একটা গ্লাসে পানি দিয়ে রাখতে পারেন তাজা ফুল আর সবুজ পাতা। একচিলতে বারান্দায়ও এভাবেই করতে পারেন চা পানের আয়োজন। ছাদেও চলুক আপ্যায়নবাসাবাড়ির ছাদেও এখন থাকে অতিথি আপ্যায়নের আয়োজন। ছাদে প্রায়ই এ ধরনের আয়োজন করে থাকেন সাঈদা আহমেদ আর হাসান তারেক দম্পতি। সাঈদা আহমেদ জানান, এখনকার বাসাবাড়ির ঘরগুলো তো বেশ ছোট হয়ে থাকে। স্থানের অভাবে বেশির ভাগ ক্ষেত্রেই ঘরের ভেতর এ ধরনের আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না। ছাদটা তো ফাঁকাই পড়ে থাকে। তাই টিনের ছাউনি বা খড় দিয়ে ছাদের মধ্যে খাবার পরিবেশনার আয়োজন করা যেতে পারে। বসার জন্য মাদুর বিছিয়ে দিতে পারেন মেঝেতে। তবে বিশেষ দিনে তো টেবিল-চেয়ারের আয়োজন লাগবেই। টেবিল-চেয়ারের নকশায় থাকতে পারে শৈল্পিকতার ছোঁয়া। যেমন বসার ঘরের চেয়ারে যোগ করতে পারেন টেরাকেটার নকশা। টেবিল সাজাতে রং-বেরঙের মোম, ফলের ঝুড়ি, গাছের ডাল আর নানা ফলের সমন্বয়ে আনতে পারেন নান্দনিকতার পরশ।
4
করোনাভাইরাস মোকাবিলার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) উৎপাদনে বাংলাদেশের বেক্সিমকো গ্রুপকে সহযোগিতা করবে জাপানের কেটু লজিস্টিকস নামের একটি প্রতিষ্ঠান। এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে গত বুধবার ঢাকার অদূরে সাভারে বেক্সিমকোর পিপিই পার্কে একটি চুক্তি হয়েছে। চুক্তির আওতায় পিপিই উৎপাদন ও এর গুণগতমান নিশ্চিতে কাজ করবে জাপানের কেটু লজিস্টিকস। বেক্সিমকোর পিপিই পার্কে আইসোলেশন ও সার্জিক্যাল গাউন, মেল্ট-ব্লোন এবং লেমিনেশন, সার্জিক্যাল মাস্ক, এন৯৫ ক্যাপ টাইপ ও ফোল্ডেবল মাস্ক, কেএন৯৫ মাস্ক, শু কভার, হেড কভার ইত্যাদি তৈরি হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান। এ সময় বেক্সিমকো গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নাভেদ হোসেন ও বেক্সিমকো পিপিই লিমিটেডের নির্বাহী পরিচালক মহিদুস সামাদ খান এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিকারু কায়াই, জাইকা বাংলাদেশের আবাসিক প্রধান ইউহো হায়াকায়া, কেটু জাপানের নির্বাহী পরিচালক ইউমা মিতানি উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের পর জাপানি রাষ্ট্রদূতসহ অতিথিরা বেক্সিমকোর পিপিই পার্ক ও ইন্টারটেক ল্যাব পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত পিপিই পার্কের প্রশংসা করেন।এদিকে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আখ্যায়িত করে বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। এই চুক্তির ফলে উভয় দেশই লাভবান হবে। তিনি আরও বলেন, করোনার মধ্যে বেক্সিমকো গ্রুপ প্রথমে পিপিই নিয়ে এগিয়ে আসে। পিপিই পার্ক থেকে জাপানের রাষ্ট্রদূত বেক্সিমকো শিল্পপার্ক পরিদর্শনে যান। সেখানে তিনি বেক্সিমকোর আধুনিক ভার্টিক্যাল বস্ত্র, পোশাক ও ওয়াশিং প্ল্যান্ট দেখেন। বেক্সিমকো শিল্পপার্কে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থার (জাইকা) অর্থায়নে অত্যাধুনিক তাঁত, সাইজিং মেশিন ও র্যাপিং মেশিন উদ্বোধন করেন জাপানের রাষ্ট্রদূত।
0
ফরিদপুরের নগরকান্দায় নিজের ট্রলি গাড়ীর চাপায় নিহত হয়েছে চালক মোঃ রবিউল ইসলাম (২২)। নিহত রবিউলের বাড়ী নগরকান্দার গাং তালমা গ্রামে। শনিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, নগরকান্দার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশের মাঠে মাটি বোঝাই ট্রলি গাড়ীটি হঠাৎ করেই উল্টে যায়। এসময় গাড়ীর চালক রবিউল মাটি চাপা পড়ে। দ্রুতই তাকে উদ্ধার হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেবার পথেই সে মারা যায়।
6
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। আজ বুধবার মোগাদিসু বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তায় এ ঘটনা ঘটে।নিজস্ব ফটোগ্রাফারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মোগাদিসুর বিমানবন্দরে যাওয়ার রাস্তায় এ বিস্ফোরণ হয়। এতে চারটি গাড়ি ও দুটি মোটরচালিত রিকশা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মারা যায় চারজন। তবে বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।আহমেদ নূর নামের স্থানীয় এক দোকানদার রয়টার্সকে জানান, তিনি অন্তত পাঁচটি মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখেছেন।আরও পড়ুন:সোমালিয়ায় বোমা হামলায় সাংবাদিক নিহতব্রিটিশ এমপি হত্যায় সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টার ছেলে গ্রেপ্তারখুনের রহস্য উন্মোচন করতে না পারায় সোমালিয়ায় গোয়েন্দা প্রধান বরখাস্তসোমালিয়ায় সংসদ সদস্য হলেন হাবিপ্রবির সাবেক শিক্ষার্থী সাকারিয়া
3
বলিউড তারকা অক্ষয় কুমার কেবল অভিনয়ই নয়, ফিটনেসের কারণেও দারুণ জনপ্রিয় তাঁর ভক্তদের কাছে। ৫৪ বছর বয়সেও কীভাবে ধরে রেখেছেন তাঁর এই শরীরের গঠন-তা নিয়ে তরুণদের আগ্রহের শেষ নেই। ৩০ বছর ধরে অক্ষয় রাত আটটায় ঘুমান, ভোর চারটায় ঘুম থেকে ওঠেন। সন্ধ্যা ছয়টার মধ্যেই রাতের খাবার খান। এরপর ভারী কিছু খান না। সকালে উঠেই ব্যায়াম করেন। পার্কার, ওয়েট লিফটিং, কিক বক্সিং, ইয়োগা ও সাঁতার কাটা-এগুলো অক্ষয় নিয়ম মেনে প্রতিদিন করেন। সবচেয়ে কম সময়ে সিনেমার শুটিং শেষ করার ব্যাপারেও নামডাক আছে তাঁর। এ জন্য বছরে তিনি চারটি সিনেমায় অভিনয় করতে পারেন। আর বিজ্ঞাপন, বিভিন্ন শো, এনডোর্সমেন্ট-এগুলো তো আছেই। এই বলিউড তারকার ফিটনেসের অন্যতম দিক হলো তাঁর খাবার। প্রতিদিন কী খান অক্ষয়, যা তাঁকে রেখেছে তরুণ। আর সেই টোটকা জানতে ভক্তদের চেষ্টার কমতি নেই। কিছুদিন আগেই অক্ষয়ের শেফ প্রকাশ্যে আনলেন বছরের পর বছর কোন খাবারগুলো তাঁর ডায়েটে রেখেছেন অক্ষয়। একনজরে দেখে নেওয়া যাক সেই খাবারগুলো কী। অক্ষয় পুরোপুরি ভেগান নন। মাঝেমধ্যে মাছ, মাংসও খান। তবে ডায়েট অনুসরণ করতেই বেশি পছন্দ করেন তিনি। পাশাপাশি ঘরে তৈরি খাবার খেতে ভালোবাসেন। শুটিংয়ে ডিব্বা নিয়ে যান। সেই ডিব্বা থেকে বের হয় ঘরে বানানো স্বাস্থ্যকর সব খাবার। চিনি, ভাজাপোড়া, পেঁয়াজ, রসুন ও বেশি ঝালযুক্ত খাবার খান না তিনি। তেল খুবই কম খান। তাঁর খাদ্যতালিকায় থাকে শাকসবজি, বাদাম, বিভিন্ন বীজ ও শক্তিশালী সব ভেষজ উপাদান। সিনেমার প্রচারণায় যতবার কপিল শর্মা শোতে গিয়েছেন, পায়ের ওপর পা তুলে দিয়ে দিব্যি একটার পর একটা কলা খেয়েছেন। নিয়ম করে দেশি, মৌসুমি ফল খান অক্ষয় কুমার। সকালের ব্যায়ামের পর নাস্তায় চিড়া খান। তবে বাড়তি শক্তির জন্য এতে থাকে বেরি ও অ্যাভোকাডো এ ছাড়াও চিড়ার সঙ্গে খান বাদাম। মাঝেমধ্যে কলা আর আমও থাকে। অনেক কম ভক্তই জানেন অক্ষয় দুপুরের খাবারে ভেগান ডায়েট অনুসরণ করেন। মেইন কোর্সের জন্য তিনি পছন্দ করেন পামকিন থাই টফু কারি। দুপুরে তিনি সব সময়েই ভাত খান। আর এর সঙ্গে রাখেন সতে সবজি। যদিও তিনি পাঞ্জাবি। তবে স্বাস্থ্যকর জীবনকে প্রাধান্য দিয়ে রাজমা, ছোলা বাটোরার মতো জনপ্রিয় মশলাদার পাঞ্জাবি খাবারকে তিনি বাদ দিয়েছেন খাবারের তালিকা থেকে। মিষ্টি খাবারে খুব বেশি আসক্ত নন অক্ষয়। কিন্তু মাঝে মাঝে ডায়েটে পরিবর্তন আনতে ডেজার্ট খেতে পছন্দ করেন। সে ক্ষেত্রে বাদাম ও ব্লু বেরি দেওয়া বিস্কুট রাখেন ডায়েটে। এতে পাওয়া যায় পুষ্টি। কিন্তু থাকে না কোনো ধরনের ফ্যাট। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
4
ভালবাসার অশ্রুজলে অবশেষে বিদায় নিলেন বাংলাদেশ পুলিশের শীর্ষ নারী কর্মকর্তা পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর রেক্টর (অতিরিক্ত আইজিপি) রৌশন আরা বেগম। আজ বৃহস্পতিবার দুপুরের পর রাজধানীর আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। গত ৫ মে স্থানীয় সময় সাড়ে ৬টায় শান্তিরক্ষা মিশন পরিদর্শনকালে কঙ্গোর কিনসাসায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। রৌশন আরা বেগমের প্রথম জানাজা বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর নয়াটোলা জামে মসজিদে, দ্বিতীয় জানাজা দুপুর ১২টায় মগবাজার ওয়ারলেস জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে বাদ জোহর সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. আল-আমিন। রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম, সরকারের সচিববৃন্দ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, মরহুমার দীর্ঘদিনের সহকর্মীগণ, পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করেন। জানাজার আগে রৌশন আরা বেগমের জীবনবৃত্তান্ত পাঠ করেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান। এরপর জানাজায় অংশ নেয়া লোকদের উদ্দেশ্যে কথা বলেন রৌশন আরার স্বামী ব্যবসায়ী শফিকুল আলম চৌধুরী। এর আগে বৃহস্পতিবার ভোরে মরহুমার মরদেহ টার্কিশ এয়ারওয়েজের একটি বিমানযোগে দেশে এসে পৌঁছে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ড. মইনুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম এবং পরিবারের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দর থেকে মরদেহ তার রাজধানীর মহানগর প্রজেক্টের বাসভবনে নেয়া হয়। তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা প্রিয় মানুষকে হারানোর বেদনায় কান্নায় ভেঙ্গে পড়েন। জানাজার আগে অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগমকে নিয়ে স্মৃতিচারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সাংবাদিকদের তিনি জানান, রৌশন আরা বেগম যে কোনো কাজের ক্ষেত্রে ছিলেন খুবই সিরিয়াস। তিনি দক্ষ ও অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতেন। তাকে অতিরিক্ত কোনো দায়িত্ব দেয়া হলে সেটা অত্যন্ত সতর্কভাবে করতেন। পুলিশ বাহিনীর সদরদফতরের সঙ্গে তার সম্পর্ক ছিল হৃদয়ের গহীনে। তার মৃত্যুতে পুলিশ বাহিনীর অপূরণীয় ক্ষতি হলো।
6
বগুড়া জেলার শেরপুরে রাতের আঁধারে মন্দির থেকে কালী প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) রাত ১টার পরে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামে এ ঘটনা ঘটে। চন্ডিজান কালীমাতা মন্দির কমিটির সভাপতি বিজয় চন্দ্র দাস জানান, রাত ২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি মন্দিরের কালী প্রতিমা নেই। মূল প্রতিমা পার্শ্ববর্তী রিপন চন্দ্রের বাড়ির উঠানে রেখে এসেছে দুর্বৃত্তরা। রিপন চন্দ্র দাস জানান, রাত ২টার দিকে ঘুম থেকে উঠে দেখি বাড়ির উঠানে কালী প্রতিমা। তারপর সবাইকে খবর দেই। পরে দেখতে পাই মন্দিরের প্রতীমা ভাংচুর করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
6
শীত জেঁকে বসতে শুরু করেছে। দেশের উত্তরাঞ্চলে রীতিমতো শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। চলতি শীতে প্রথমবারের মতো দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। সাগরের ঘূর্ণিঝড়ের প্রভাব শেষে ঊর্ধ্বাকাশের মেঘ কেটে যাওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে বাংলাদেশে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে; দক্ষিণাঞ্চলে সামান্য বাড়তে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কপবাজারে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, আগামী দুই-তিন দিন শীতের অনুভূতি বাড়বে। এর পর ফের তাপমাত্রা বাড়তে থাকবে। তারপর আসবে পুরোদমে শীত। ডিসেম্বরে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তারা জানান, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা যদি ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে, তবে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে ঘূর্ণিঝড় নিভারের পর আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। তবে এর প্রভাব আমাদের এখানে পড়বে না; আন্দামান এলাকায় ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নৌকাবাইচ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এই প্রতিযোগিতা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।নৌকাবাইচ প্রতিযোগিতাটি ঢাকার জিনজিরায় বরিশুর লঞ্চঘাট থেকে শুরু হয়ে কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এসে শেষ হয়। এতে প্রথম স্থান অর্জন করে শেখ রাসেল ও তার দল 'শেখ বাড়ি'। দ্বিতীয় স্থান লাভ করে হারুনুর রশিদ ও তার দল 'সোনার তরী'। তৃতীয় স্থান অর্জন করে আবদুর রাজ্জাক মাতব্বর ও তার দল 'জয় বাংলার জয়'।
6
করোনার কারণে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে আয়ারল্যান্ড উলভসের প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। বুধবার প্রথমে ব্যাট করা বাংলাদেশের ইনিংস ৩০ ওভার গড়ানোর পর ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত হয়। আয়ারল্যান্ড 'এ' দলের ৩০ বছর বয়সী অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আয়ারল্যান্ডের একাদশে ছিলেন। বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। কিন্তু সংবাদ মাধ্যম ক্রিকইনফো মনে করছে, সময় মতো ভেন্যুতে রিপোর্ট না পৌঁছানোর কারণে ঘটে গেছে বিপত্তি। প্রথম পানি পানের বিরতির সময় চার ওভার বল করা রুহানকে তুলে নেয় আয়ারল্যান্ড। এরপর রুহানের বিকল্প নিয়ে উলভসরা খেলা শুরু করলেও দ্বিতীয় পানি পানের বিরতির সময় ম্যাচটি বাতিল করে দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমাদের হাতে ম্যাচটি বাতিল করে দেওয়া ভিন্ন কোন উপায় ছিল না। এছাড়া রোববারের দ্বিতীয় ওয়ানডের আগে দুই দলের সকল ক্রিকেটারকে করোনা নেগেটিভ আসতে হবে বলেও জানানো হয়েছে। চট্টগ্রামে শুরু হওয়া এই ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে ১২২ রানে ব্যাট করছিল। ওপেনার সাইফ হাসান ৩১ রানে আউট হওয়ার পরে তৌহিদ হৃদয় ৪৪ রানে ক্রিজে ছিলেন। এর আগে করোনার কারণে মাঝপথে স্থগিত হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
12
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদকে টেক্কা দিয়ে আলোচনায় আসতে মরিয়া তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। যে কারণে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে একের পর এক গালিগালাজ ও খিস্তি খেউড় করে চলেছেন তিনি। এমনটিই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে প্রতিমন্ত্রীর বক্তব্যকে পাগলের প্রলাপের সঙ্গে তুলনা করেন। তাঁর অভিযোগ তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য গলির সন্ত্রাসী, মাস্তানের হুংকারের মত।বাংলাদেশের দুর্ভাগ্য যে, এই ধরনের লোকেরাও এখন তথ্য প্রতিমন্ত্রীর চেয়ারে বসেন। মন্ত্রী হাছান মাহমুদের বাক্য দূষণে দেশের মানুষ অতিষ্ঠ। তাঁকে টেক্কা দেওয়ার জন্য এই প্রতিমন্ত্রী খিস্তি-খেউড়ের সংস্কৃতি চালু করেছেন। আলোচনায় আসতে যা মনে আসে তাই বলে চলেছেন।গালাগালি, খিস্তি খেউড়, হুমকি-ধমকি পরিহার করে আগামী দিনের চিন্তা করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরামর্শ দেন বিএনপির শীর্ষ নেতা। তিনি বলেন, আজ হোক, কাল হোক সরকারকে জনগণের মুখোমুখি হতেই হবে। জনগণের আদালতে তাঁদের বিচার হবে।আওয়ামী লীগকে 'ভোট ডাকাতির জনক' আখ্যা দিয়ে রিজভী বলেন, গণতন্ত্রের কবর দিয়ে এই সরকার যে ডাকাতের মতো ক্ষমতায় বসে আছে, সেটা তাঁরা ভুলে গেছে। দেশে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগকে সরাতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া ভবিষ্যতে কোনো নির্বাচন হবে না। জনগণ হতে দেবে না। রাজপথে চূড়ান্ত ফয়সালা হবে।
9
বীর নারীর খেতাবপ্রাপ্ত ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর হাতে নির্যাতিত বীরাঙ্গনা আফিয়া খাতুন চৌধুরী ওরফে খঞ্জনী বেগম আর নেই। সোমবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁওস্থ বড় মসজিদ সংলগ্ন একমাত্র মেয়ে রোকসানা বেগমের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক মেয়ে, জামাতা ও নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। খঞ্জনী বেগমের মেয়ে রোকসানা বেগম মায়ের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। বিডি-প্রতিদিন/শফিক
6
উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে না ফেরায় ১৩ শিক্ষকের পদ শূন্য ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। গতকাল সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ম অনুযায়ী ওই ১৩ পদে নতুন করে নিয়োগ দিতে পারবে ঢাবি।সিন্ডিকেটের একাধিক সদস্য আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ওই ১৩ শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা রয়েছে। এর পরিমাণ সর্বনিম্ন ৯ লাখ থেকে সর্বোচ্চ ৫৩ লাখ টাকা। এ অর্থ পরিশোধের জন্য তাঁদের চিঠি পাঠানো হবে। সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, নির্দিষ্ট সময়ে দাপ্তরিকভাবে ওই শিক্ষকদের নাম জানানো হবে।
6
বহুল আলোচিত সারদা দুর্নীতির তদন্ত ইস্যুতে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আজ শনিবার জিজ্ঞাসাবাদ করবেন ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর কর্মকর্তারা। মেঘালয়ের রাজধানী শিলংয়ে রাজীবকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রাজীব জিজ্ঞাসাবাদের জন্য এই স্থান নির্ধারণ করে দিয়েছিলেন। এনটিডিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার শিলংয়ে রাজীবকে দুই স্থানে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথমে শিলংয়ে সিবিআইয়ের অফিসে এবং পরে অনির্ধারিত এক স্থানে জিজ্ঞাসাবাদ করা হবে। বর্তমানে রাজীব কুমার শিলংয়ের একটি হোটেলে অবস্থান করছেন। এ ছাড়া রাজীবকে জেরা করতে দিল্লী থেকে শিলংয়ে পৌঁছেছে সিবিআইয়ের একটি দল। বছর ছয়েক আগে এমএলএম ব্যবসার ফাঁদে ফেলে সারদা গ্রুপ সাধারণ মানুষের ২০ হাজার কোটি রুপি হাতিয়ে নেওয়ার বিষয়টি জানাজানি হয়। মমতার তৃণমূলের নেতাদের বিরুদ্ধেও অভিযোগের আঙুল ওঠে। ওই কেলেঙ্কারি তদন্তের জন্য কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে প্রধান করে কমিটি করা হয়েছিল। কিন্তু তদন্তে যেসব তথ্যপ্রমাণ তিনি জব্দ করেছিলেন, সেগুলো সিবিআইর কাছে হস্তান্তর করেননি বলে অভিযোগ ওঠে। বিজেপি নেতাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাসহ তৃণমূল নেতাদের বাঁচাতেই তথ্যপ্রমাণ গায়েব করেছেন ওই কর্মকর্তা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য কয়েক দফা নোটিশ দিয়েও রাজীবের সাড়া পায়নি সিবিআই। এরই মধ্যে ৩ ফেব্রুয়ারি কলকাতার লাউডন স্ট্রিটে পুলিশ কমিশনারের বাড়িতে হাজির হন সিবিআই কর্মকর্তারা। সেখানে দায়িত্বরত পুলিশ প্রথমে সিবিআই কর্মকর্তাদের বাড়িতে ঢুকতে বাধা দেয়। এ নিয়ে দু'পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে সিবিআই কর্মকর্তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 'নজিরবিহীন' এ ঘটনায় পুরো শহরে শোরগোল পড়ে যায়। এর পরপরই পুলিশ কমিশনারের বাসায় হাজির হন মমতা। গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর মোদি ও তার সরকার অন্যায়ভাবে হস্তক্ষেপ করছে দাবি করে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেফতারি থেকে রেহাই পান রাজীব কুমার। তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শিলংয়ে রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত।
3
ঝালকাঠিতে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। অপরদিকে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ মিছিল করেছে। বেলা ১১টায় আদালত চত্বর থেকে এ মিছিল বের হয়।জানা যায়, বিএনপির মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। বিএনপির কর্মসূচির খবর পেয়ে পুলিশ এসে নেতা-কর্মীদের সরিয়ে দিলে তাঁরা আদালত চত্বরে এসে অবস্থান নেন।বিএনপির জেলা সদস্যসচিব শাহাদাত হোসেন জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চান তাঁরা।এদিকে সকাল ১১টায় আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল ও যুগ্ম সম্পাদক তরুণ কর্মকারের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা অংশ নেন।আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল বলেন, 'বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা নৈরাজ্য সৃষ্টি করতে চান।'থানার ওসি খলিলুর রহমান জানান, শহরের শান্তিশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর ছিল।
6
লেখক, অনুবাদক, প্রকাশক এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই। বুধবার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না রাজিউন)। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকেবারডেমে নেওয়া হয়। সেখানে বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। রাতে তার মরদেহ বারডেমেই রাখা হবে। বৃহস্পতিবার সকালে জানাজা ও দাফন করা হবে। তার পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মাইমুর এক ফেসবুক পোস্টে লিখেছেন, 'নিভে গেছে দীপ জনমের তরে, জ্বলিবে না সে তো আর। দূর আকাশের তারা হয়ে গেছে আমার ছেলেটা। আমার ছোট্ট ছেলেটা।আর কোনোদিনও আমার পিছু পিছু ঘুরে খুঁজবে না মায়ের গায়ের মিষ্টি গন্ধ। কোনোদিনই না।কিন্তু মাকে ছেড়ে থাকবে কীভাবে ওই অন্ধকার ঘরে আমার ছেলেটা?একা, শুধু একা?কী সব বকছি জানি না।আব্বা (কাজী আনোয়ার হোসেন) আর নেই।চলে গেছেন আমাদের ছেড়ে।' নিভে গেছে দীপ জনমের তরে জ্বলিবে না সে তো আর।- দূর আকাশের তারা হয়ে গেছে আমার ছেলেটা। আমার ছোট্ট ছেলেটা। আর কোনওদিনও আমার... তিনি জানান,গত৩১অক্টোবর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে আনোয়ার হোসেনের। মাঝে পাঁচ বার হসপিটালাইজড ছিলেন। চিকিৎসার সুযোগ খুব একটা পাওয়া যায়নি। একটা ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়ে সব শেষ হয়ে গেল। ১০ জানুয়ারি থেকে লাইফসাপোর্টে ছিলেন। তিনি ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম নবাব। তার পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন।
6
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বেশির ভাগ স্লিপার ব্রিজ, কালভার্ট ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া বাজারসংলগ্ন খালের স্লিপার ব্রিজ, কদম আলীর বাড়িসংলগ্ন খালের স্লিপার ব্রিজ, বীর মুক্তিযোদ্ধা শেখ শামসুর রহমানের বাড়িসংলগ্ন খালের স্লিপার ব্রিজ, খুড়িয়াখালি উদয়ন স্কুলসংলগ্ন খালের ব্রিজ এবং জামাল চৌকিদারের বাড়িসংলগ্ন খালের স্লিপার ব্রিজ। এগুলো যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা রয়েছে।গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন খালের স্লিপার ব্রিজ, তাফালবাড়ী সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে বাদল প্যাদার বাড়িসংলগ্ন বক্স কালভার্ট, দক্ষিণ তাফালবাড়ী নির্বান হালদার বাড়ির পাশের স্লিপার ব্রিজ, উত্তর তাফালবাড়ী সড়কে উত্তর তাফালবাড়ী গাইনবাড়ির রাস্তায় মৌরাশী খালের স্লিপার ব্রিজ ও উত্তর তাফালবাড়ীর সাউথখালী-রায়েন্দা ইউনিয়ন সংযোগ খালের (তুলাতলা) স্লিপার ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব ব্রিজ-কালভার্টের মধ্যে বেশ কয়েকটি ২০০৭ সালের সিডরে বিধ্বস্ত হওয়ার পর সংস্কার বা নতুন করে নির্মাণ করা হয়নি।উপজেলার চালিতাবুনিয়া বাজারের ব্যবসায়ী আলম মুন্সি বলেন, মানুষের যাতায়াতের সুবিধার জন্য চালিতাবুনিয়া-বগী গ্রামের খালের ওপর ১৯৯৮ সালে একটি সেতু নির্মাণ করা হয়। ২০০৭ সালে ঘূর্ণিঝড়ে সেতুটি ক্ষতিগ্রস্ত হলে দায়সারাভাবে সেটি মেরামত করা হয়। চালিতাবুনিয়া খালের লোহার স্লিপার ব্রিজটি নির্মাণের দুই যুগেও মেরামত না করায় তা পারাপারের অযোগ্য হয়ে গেছে।সুন্দরবন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জামাল হোসেন বলেন, এ সেতু দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ীসহ সহস্রাধিক মানুষ যাতায়াত ও মালামাল পরিবহন করেন। কিন্তু সেতুটি নির্মাণের পর প্রায় দুই যুগ পার হলেও কোনো ধরনের মেরামত করা হয়নি। তিন বছর ধরে সেতুটি পারাপারের অনুপযোগী হয়ে আছে। বিকল্প পথ না থাকায় অনেকে ঝুঁকি নিয়ে ভাঙা সেতুটি পার হচ্ছে। বেশি সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রী ও নারী-শিশুরা।তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম আকন বলেন, ভাঙা সেতুটি পার হতে গিয়ে বিভিন্ন সময় অনেক পথচারী পড়ে গিয়ে আহত হয়েছেন। কর্তৃপক্ষের কাছে অনেক আবেদন করেও কোনো কাজ হয়নি।তাফালবাড়ী বাজার-দক্ষিণ তাফালবাড়ী সংযোগ খালের স্লিপার ব্রিজটি ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত সেখানে নতুন সেতু নির্মাণ করা হয়নি। তবে সেখানে একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য গত ২৮ অক্টোবর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সাংসদ।সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন বলেন, চালিতাবুনিয়া খালের সেতুটি মেরামতের অযোগ্য। এটি পুনর্নির্মাণ বা কালভার্ট করতে হবে। যার টাকা ইউনিয়ন পরিষদের নেই। এক বছর আগেই উপজেলা উন্নয়ন কমিটির মাধ্যমে এটিসহ কয়েকটি জায়গায় কালভার্টের জন্য ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন অফিসে (পিআইও) তালিকা দেওয়া হয়েছে। তবে এখনো কোনো বরাদ্দ হয়নি।উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মতিন বলেন, এলজিইডি আইডি এবং ডিপিপিভুক্ত না হলে সেগুলো নির্মাণের প্রক্রিয়া অনেক জটিল। তা ছাড়া স্থানীয়ভাবে উপজেলা ও ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন (এডিপি, এলজিএসপি) বরাদ্দের মাধ্যমে ছোট উডেন-আয়রন ব্রিজগুলো প্রতিবছর নির্মাণ বা সংস্কার করা হয়। যেসব ব্রিজ-কালভার্ট আইডিভুক্ত রয়েছে, সেগুলো নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। এ ছাড়া তাফালবাড়ী বাজারসংলগ্ন খালের সেতুটির কাজ অল্পদিনের মধ্যেই শুরু হবে।
6
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের প্রথম সারির নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে, নিহত মুহিবুল্লাহর সহোদর হাবিবউল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১২৬। তবে অজ্ঞানামা কতজন ব্যক্তিকে আসামি করা হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।১৪ এপিবিএন এর অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক আজকের পত্রিকাকে বলেন, 'রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ৩০২ / ৩৪ ধারায় একটি মামলা উখিয়া থানায় রুজু করা হয়েছে।' হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে বলে জানান ১৪ এপিবিএন এর এই কর্মকর্তা।উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোরশেদ মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মামলা রুজু করা হয়েছে। প্রচলিত আইনে এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।'প্রসঙ্গত, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে নিজ সংগঠনের অফিসে আততায়ীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের অন্যতম নেতা হিসেবে আলোচিত মুহিবুল্লাহ। কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে বাদ আছর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট এ লাখো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পুরোটা জীবন রোহিঙ্গাদের অধিকার নিয়ে সোচ্চার রোহিঙ্গাদের এই নেতাকে দাফন করা হয় লম্বাশিয়ায় তাঁর নিজ বাড়ি সংলগ্ন কবরস্থানে।
6
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া কমিটিকে আগামী এক মাসের মধ্যে সুপারিশ আকারে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে ফেসবুক নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এর আগে, এ বিষয়ে রিট দায়ের করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। তার পক্ষে নিযুক্ত আইনজীবী ছিলেন মুস্তাফিজুর রহমান।
11
ময়মনসিংহের ফুলপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে ওই সম্মাননা স্মারক প্রদান করে। বিডি প্রতিদিন/এমআই
6
ভারতের গায়ক ও সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়। এর আগে ভোরেই যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে মুম্বাই ফেরেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী। খবর হিন্দুন্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসেরভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে,সকালে মুম্বাইয়ের জুহুর লাহিড়ী হাউস থেকে ফুলে সাজানো ট্রাকে বাপ্পা লাহিড়ীর অন্তিম যাত্রা শুরু হয়। লাহিড়ী হাউস থেকে ভিলে পার্লের পবনহংস শ্মশানের দুরত্ব ১০ মিনিটের হলেও সেখানে বাপ্পার মরদেহ পৌঁছতে সময় লাগে এক ঘণ্টা । শেষবারের মতো তাকে এক নজর দেখতে পথে পথে ভিড় করেন ভক্তরা, শুভাকাঙ্খীরা। বাপি লাহিড়ীতে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন শক্তি কাপুর, ইলা অরুণ, অলকা ইয়াগনিক, মিকা সিং, বিন্দু দারা সিংয়ের মতো তারকারা। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাপ্পীা অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ি। ৮০ ও ৯০ দশকে ভারতে ডিস্কো মিউজিক জনপ্রিয় করে তুলেন তিনি। হিন্দিতে 'ডিস্কো ডান্সার', 'চলতে চলতে', 'শরাবি', বাংলায় 'অমর সঙ্গী', 'আশা ও ভালবাসা', 'আমার তুমি', 'অমর প্রেম' প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে 'বাগি- ৩'তে তার শেষ গান ছিল। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পী লাহিড়ী। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী- দু'জনেই সঙ্গীত জগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পী ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা, বাবার কাছেই পান প্রথম গানের তালিম। তারপর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন। সুর দিয়েছেন। বাপ্পী লাহিড়ী শরীরে প্রচুর সোনার গয়না পরতে ভালবাসতেন। ছিল গায়কির নিজস্ব কায়দা, যা তাকে হিন্দি ছবির জগতে অনন্য় পরিচিতি দিয়েছিল। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান। তবে শুধুমাত্র ডিস্কো সঙ্গীতের মাঝেই সীমাবদ্ধ থাকেননি তিনি। বেশ কিছু গজল গানও রচনা করেছেন। কিসি নজর কো তেরা ইন্তেজার আজ ভি হ্যায় (এইতবার); আওয়াজ দি হিয়া (এইতবার) তার মধ্যে অন্যতম। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ি। ৮০ ও ৯০ দশকে ভারতে ডিস্কো মিউজিক জনপ্রিয় করে তুলেন তিনি। হিন্দিতে 'ডিস্কো ডান্সার', 'চলতে চলতে', 'শরাবি', বাংলায় 'অমর সঙ্গী', 'আশা ও ভালবাসা', 'আমার তুমি', 'অমর প্রেম' প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে 'বাগি- ৩'তে তার শেষ গান ছিল। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পী লাহিড়ী। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী- দু'জনেই সঙ্গীত জগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পী ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা, বাবার কাছেই পান প্রথম গানের তালিম। তারপর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন। সুর দিয়েছেন। বাপ্পী লাহিড়ী শরীরে প্রচুর সোনার গয়না পরতে ভালবাসতেন। ছিল গায়কির নিজস্ব কায়দা, যা তাকে হিন্দি ছবির জগতে অনন্য় পরিচিতি দিয়েছিল। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান। তবে শুধুমাত্র ডিস্কো সঙ্গীতের মাঝেই সীমাবদ্ধ থাকেননি তিনি। বেশ কিছু গজল গানও রচনা করেছেন। কিসি নজর কো তেরা ইন্তেজার আজ ভি হ্যায় (এইতবার); আওয়াজ দি হিয়া (এইতবার) তার মধ্যে অন্যতম।
2
আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় আদর্শ। তাঁর ত্যাগ-তিতিক্ষা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর বনানীতে তাঁর কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সকালে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৈয়দ আশরাফের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। বিভিন্ন সংগঠন সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'আমাদের দেশের একজন বিরল রাজনীতিবিদ সৈয়দ আশরাফ। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের এই সুযোগ্য পুত্র আমাদের পার্টির পর পর দুবার সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য সৈয়দ আশরাফুল ইসলাম অনুকরণীয় দৃষ্টান্ত।' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, '৭৫ পরবর্তী সময়ে সৈয়দ আশরাফ অনেক ত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একজন পারফেক্ট ম্যান ছিলেন সৈয়দ আশরাফ। ওবায়দুল কাদের বলেন, 'সৈয়দ আশরাফের জীবন থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়ার আছে। সৈয়দ আশরাফুল ইসলামের নম্রতা, সততা ও বিনয় ভবিষ্যৎ রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।' সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন তাঁর বোন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর। তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান।
9
হাজারো মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিদায় জানানো হলো গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। আজ দুপুর ১২টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ আনা হয়েছিল কলকাতার রবীন্দ্র সদনে। সেখানে হাজারো মানুষ এই শিল্পীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মরদেহ কলকাতার হিমঘর পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফর করার সময় সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর সংবাদ পান। এরপর তিনি তাঁর সফরকে কাটছাঁট করে আজ বিকেলেই ফিরে আসেন কলকাতায়। যোগ দেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের শোক মিছিলে। শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে সরাসরি রবীন্দ্র সদনে এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর বিকেলে শিল্পীর মরদেহ নিয়ে আয়োজিত শোক মিছিলে অংশ নেন মমতা। প্রায় ৩ কিলোমিটার পথ হেঁটে তিনি শিল্পীর মরদেহের সঙ্গে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছান। সে সময় শোক মিছিলে বাজছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান।গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে গান ও স্যালুটের মাধ্যমে পূর্ণ মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। বেজে ওঠে বিউগলের করুণ সুর। উপস্থিত ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভক্ত আর আত্মীয়স্বজন। ছিলেন তাঁর মেয়েসহ পরিজনেরা। তারপর ধর্মীয় রীতি সম্পন্ন করে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
2
ঢাকা: ২০২১-২২ শিক্ষাবর্ষে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ দিচ্ছে পোল্যান্ড। পোল্যান্ড সরকারের এ বৃত্তি নিয়ে শিক্ষার্থীরা দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নের সুযোগ পাবেন।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পোল্যান্ডের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইংরেজি বা পোলিশ ভাষায় পড়াশোনা করতে পারবেন। শিক্ষার্থীরা বৃত্তি নিয়ে ইঞ্জিনিয়ারিং, আইটি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, কলা ইত্যাদি বিষয়ে পোল্যান্ডের সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ পাবেন।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যবিমা, মাসিক ৪৬০ ডলার সম্মানী ভাতাসহ আরও অনেক সুবিধা পাবেন।আবেদনের যোগ্যতা-উন্নয়নশীল দেশের শিক্ষার্থী হতে হবে (তালিকায় যেসব দেশ অন্তর্ভুক্ত)।-পূর্ববর্তীতে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত না হওয়া।-পূর্ববর্তীতে পোল্যান্ডে একই বৃত্তি নিয়ে পড়াশোনা না করা।-ইংরেজি ভাষায় বি-১ পর্যায়ের দক্ষতা থাকতে হবে।শিক্ষার্থীরা অনলাইনে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
1
অভাবনীয় আর্থিক সমস্যার সম্মুখীন বার্সেলোনা। করোনাকালে ঋণের দায়ে জর্জরিত ক্লাব ইতিমধ্যেই অর্থের অভাবে লিওনেল মেসিকে ছাড়তে বাধ্য হয়েছে। তারপরেও মেটেনি সমস্যা। বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা সোমবার এক সংবাদ সম্মেলনে বার্সার আর্থিক দুরাবস্থা তুলে ধরেছেন। তিনি জানান, ক্লাবের দেনার পরিমাণ প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৪৯২ কোটি টাকা। ক্লাবের বাজে অবস্থার জন্য লাপোর্তা এর আগে অনেকবারই দোষ চাপিয়েছেন সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের কাঁধে। কদিন আগে বিশাল এক চিঠিতে লাপোর্তার সব অভিযোগের পাল্টা জবাব দিয়েছিলেন বার্তোমেউ। দায়ী করেছিলেন লাপোর্তার বোর্ডকে। তাই পাল্টা সংবাদ সম্মেলনে ক্লাবের আর্থিক অবস্থার কথা তুলে ধরেছেন লাপোর্তা। তিনি বলেন, মোট আয়ের ১০৩ শতাংশ বেতন দিতে হচ্ছে খেলোয়াড়দের। আমাদের অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে এটা ২০-২৫ শতাংশ বেশি। আমাদের ক্ষতির পরিমাণ প্রায় ৪৮১ মিলিয়ন ইউরো। সবমিলিয়ে ১.৩৫ বিলিয়ন ইউরো দেনা রয়েছে। খেলোয়াড়দের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়াও সহজ ছিল না বলে উল্লেখ করেন লাপোর্তা।
12
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ৬ষ্ঠ ও সহকারী প্রধান শিক্ষকদের ৭ম বেতনস্কেল প্রদানসহ নয় দফা দাবি জানিয়েছে প্রধান শিক্ষক পরিষদ (প্রশিপ)। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের এসব দাবি জানিয়েছে সংগঠনটি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব দাবি জানান প্রধান শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।লিখিত বক্তব্যে তিনি শিক্ষক সমাজের পক্ষ থেকে নয় দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো-এমপিওভুক্ত বেসরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকদের বেতনবৈষম্য দূর করে সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষকদের মতো ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের ৭ম গ্রেডে বেতন প্রদান। এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করা। আসন্ন ঈদের আগে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান। সরকারি অনুরূপ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের লক্ষ্যে আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ করা।শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলি এবং প্রধান শিক্ষক ও শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা। সহকারী শিক্ষকদের ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকা সাপেক্ষে আগের মতো প্রধান শিক্ষক পদে আবেদন করার সুযোগ প্রদান। সাধারণ শিক্ষকদের মতো প্রধান শিক্ষক/অধ্যক্ষদের ২টি উচ্চতর স্কেল প্রদান এবং প্রধান শিক্ষকদের পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে প্রার্থী হওয়ার সুযোগ প্রদান।দাখিল মাদ্রাসার স্তর পরিবর্তন করে আলিম মাদ্রাসায় উন্নীত হলে আলিম মাদ্রাসার অধ্যক্ষগণ ৫ম গ্রেডে বেতন প্রাপ্ত হন। অনুরূপভাবে মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে উন্নীত হলে অধ্যক্ষদেরও ৫ম গ্রেডে বেতন প্রদান। সহকারী প্রধান শিক্ষকদের মাদ্রাসার ন্যায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ হিসেবে পদোন্নতি দেওয়া। যোগ্যতার ভিত্তিতে মাউশি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষাবোর্ড, জেলা শিক্ষা অফিসসহ মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষকদের নিয়োগ প্রদান।এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জমি সংক্রান্ত জটিলতার কারণে স্বীকৃতি ও কমিটি বন্ধ না করা। শিক্ষাপ্রতিষ্ঠানের নামে অনেক আগে হাউজিং থেকে বরাদ্দকৃত জমি প্রতীকী মূল্যে দায়মুক্তি দেওয়ার ব্যবস্থা। কোন শিক্ষককে ছয় মাসের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না মর্মে হাইকোর্টের রায় অনুসারে শিগগিরই সরকারি গেজেট প্রকাশের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
6
এ বছরের নারী ফুটবলের ব্যালন ডি'অর জিতেছেন আলেকজিয়া পুতেয়াস। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে বার্সেলোনা নারী দলের এ মিডফিল্ডারের। সপ্তম ব্যালন ডি'অর জিতলেন মেসি বার্সেলোনার অ্যালেকজিয়া পুতেয়াস ২য় স্থানে থাকা জেনিফার হারমোসো এবং ৩য় স্থানে থাকা স্যাম কেরকে হারিয়ে ২০২১ সালের মেয়েদের ব্যালন ডি'অর বিজয়ীর মুকুট জিতেছেন। বর্ষসেরা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি ২০২০-২১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ২৬ গোল করেন পুতেয়াস। স্পেনের শীর্ষ ঘরোয়া লিগ জয় করেছেন। পাশাপাশি বার্সেলোনার জার্সিতে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ইউরোপ সেরা প্রতিযোগিতার ফাইনালে তার নেতৃত্বেই চেলসির বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। ওই ম্যাচে একটি গোলও করেন তিনি। সেরা অনূর্ধ্ব-২১ খেলোয়াড় পেদ্রি এর আগে চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য উয়েফার বর্ষসেরা নারী খেলোয়াড় ও মিডফিল্ডারের পুরস্কারও জেতেন পুতেয়াস।
12
চট্টগ্রামের লোহাগাড়ায় গত দুই দিনের ভারী বর্ষণে গ্রামীণ সড়কগুলো ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে ডলুখাল ও হাতিয়ার খালের পানি বেড়ে উপজেলার আধুনগরসহ প্রায় ১০টি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ এলাকা ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া ভারী বর্ষণে আধুনগর এলাকার তিনটি সড়কের মাঝখানে ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।আজ বৃহস্পতিবার সকালে দেখা গেছে, উপজেলার আধুনগর এলাকার সিপাহিপাড়া, মিয়াপাড়া, সর্দানীপাড়া, চৌধুরীপাড়া, মরাডলুকুল, ক্যামেলিয়াপাড়া, পালপাড়া, উজাপাড়াসহ ১০টি পাড়ায় পানি ঢুকে পড়েছে। অন্যদিকে উপজেলার শাহমজিদিয়া-রশিদিয়া (সিপাহিপাড়া) সড়ক, মিয়াপাড়া সড়ক এবং রুস্তমপাড়া সড়ক ভেঙে গিয়ে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এই এলাকার বাসিন্দারা জানান, ভারী বর্ষণ ও ঢলে এলাকা প্লাবিত হয়ে কৃষিজমি এবং বাড়িঘরে পানি উঠেছে। সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে শঙ্কায় দিন কাটছে তাদের। আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আজ সকালে আমার ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। দেখেছি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এলাকার ১০টির বেশি জায়গার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন সড়কের অংশ ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।'উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, বর্ষণ ও ঢলে আধুনগর এলাকার প্রায় শূন্য দশমিক দুই হেক্টর জমির বীজতলা পানিতে ডুবে গেছে। বীজতলায় পানির সঙ্গে বালু জমেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
6
রাশিয়া 'পরিকল্পিত অনুশীলনে' এর অংশ হিসেবে তার সর্বশেষ হাইপারসনিক, ক্রুজ এবং পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই সামরিক মহড়ায় উপস্থিত ছিলেন স্বয়ং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রাশিয়া-ইউক্রেনের ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে এই মহড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ। সূত্র মারফত জানা গেছে, এই ক্ষেপণাস্ত্র এক দেশ থেকে অন্য দেশে পারমাণবিক অস্ত্র ছুঁড়তে সক্ষম। ইউক্রেন সীমান্তে যখন উপস্থিতি বাড়াচ্ছে রুশ সেনাবাহিনী সেই অবস্থায় রাশিয়ার এই ধরনের সামরিক মহড়া ক্ষমতা প্রদর্শনেরই অংশ বলে মনে করছেন অনেকে। সেই মহড়ায় পুতিনের উপস্থিতি যথেষ্ট তাৎপর্য বহন করে। ক্রেমলিনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সকল ক্ষেপণাস্ত্র তাদের কার্যক্ষমতার উদ্দেশ্য নিশ্চিত করে লক্ষ্যবস্তুতে আঘাত করছে। এই মহড়ায় টিইউ-৯৫ বোমারু বিমান এবং সাবমেরিনের পরীক্ষা হয়েছে। রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি জেরাসিমভ বলেছেন, এই মহড়ার মূল উদ্দেশ্য হল আমাদের কৌশলগত আক্রমণাত্মক বাহিনীর কর্মক্ষমতা নিখুঁত করা, যার লক্ষ্য শত্রুর বিরুদ্ধে একটি গ্যারান্টিযুক্ত স্ট্রাইক প্রদান করা। জেরাসিমভ আরও জানিয়েছেন, এই সামরিক মহড়া দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে ব্যাপক ধ্বংসলীলা চালাতে সক্ষম এরকম অস্ত্রের কর্মক্ষমতা পরীক্ষা করা। দ্বিতীয় ধাপে জবাবি হামলার জন্য ব্যবহৃত কৌশলগত অস্ত্রের পরীক্ষা। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, এই মহড়ায় রাশিয়ার ব্ল্যাক অ্যান্ড নর্থ নৌবাহিনীর পাশাপাশি দেশের কৌশলগত বাহিনীও অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র- রয়াটার্স, সিএনএন। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
3
বিশ্বকাপে দুঃস্বপ্নের শুরু পাকিস্তানের! রবিনহুডের শহরে প্রথম ম্যাচেই ক্যারিবিয়ানদের কাছে নাস্তানাবুদ 'মেন ইন গ্রিন' শুক্রবার ট্রেন্ট ব্রিজে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে সরফরাজ অ্যান্ড কোং আর এতেই লুকিয়ে চ্যাম্পিয়নের রসদ! পরিসংখ্যান অবশ্য এমনই ইঙ্গিত দিচ্ছে এখন পর্যন্ত তিনটি আইসিসি টুর্নামেন্ট জিতেছে পাকিস্তান আর তিনটি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গো-হারা হেরেছিল সবুজবিগ্রেড ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান সেবারও প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যুদস্ত হয়েছিল ইমরানের দল ক্যারিবিয়ানদের কাছে ১০ উইকেটে হেরেছিল পাকিস্তান প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যুদস্ত হলেও ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইমরানের পাকিস্তান তার পর ২০০৯ ইংল্যান্ডের মাটিতে টি-২০ বিশ্বকাপ জেতে তারা কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক ইংল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছিল পাকিস্তান আর ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে ১২৪ রানে হেরেছিল সরফরাজ অ্যান্ড কোং তুকতাকে বিশ্বাসী পাকিস্তানি সমর্থকদের আশা এবারো বিশ্বকাপে বাজিমাত করবে সরফরাজের দল কারণ ওয়ান ডে বিশ্বকাপের দ্বাদশ সংস্করণের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে হারে পাকিস্তান ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাটিং করে ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান মাত্র ২১.৪ ওভারে শেষ হয়ে যায় পাক ইনিংস সর্বোচ্চ স্কোর ২২ ক্যারিবিয়ান পেসারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানি ইনিংস কোনো রকমে এক শ' রানের গণ্ডি টপকায় পাকিস্তান বল হাতে ৪টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ১০৫ রানে শেষ করে দেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেন ওসানে থমাস তিনটি উইকেট তুলে নেন অধিনায়ক জেসন হোল্ডার বাকি তিন উইকেটের মধ্যে দু'টি আন্দ্রে রাসেল এবং অন্যটি নেন কটরেল বিশ্বকাপে পাকিস্তানের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এর আগে ১৯৯২ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে ৭৪ রানে অল-আউট হয়েছিল পাকিস্তান ইংল্যান্ডের মাটিতে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কারণে বিশেষজ্ঞদের অনেকে এবার বাজি ধরেছেন ৯২'র চ্যাম্পিয়নদের নিয়ে। ইমরানের মতো সরফরাজরাও প্রথম ম্যাচে ধরাশায়ী হওয়ার পর চ্যাম্পিয়ন 'লাক' কাজ করবে বলে আশাবাদী পাকিস্তানি সমর্থকরা বিশ্বকাপের পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ সোমবার ট্রেন্ট ব্রিজেই আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে 'মেন ইন গ্রিন' প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড আর ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাক মহারণ ১৬ জুন এই ম্যাচই বিশ্বকাপের ইউএসপি
12
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের নামে রাজশাহীতে মামলা করেছেন যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রণি। বুধবার নগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন তিনি। মামলায় নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আওয়ামী লীগ নেতাকর্মীদের হেয় করার অভিযোগ আনা হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবরাণ চন্দ্র বর্মণ জানান, বাদীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করতে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে গত রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। জয়টি আবার বিশেষ উপলক্ষ এনে দিয়েছে কলকাতা শিবিরে। আইপিএলে এটি তাদের ১০০তম জয়। শততম জয়ের রেকর্ড গড়া অন্য দুটি ক্লাব মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দুর্দান্ত এমন জয়ের পর দলের মালিক বলিউড কিং খান শাহরুখ খান সাকিব আল হাসানদের শুভেচ্ছা জানান। এক টুইটে তিনি সাকিব আল হাসান, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণা, দীনেশ কার্তিক ও নিতিশ রানাদের ট্যাগ করে বলেন, দলের সবার খেলাই তার কাছে ভালো লেগেছে। বহুদিন পর সাকিবকে কলকাতার জার্সিতে দেখতে পেরে উচ্ছ্বাসও প্রকাশ করেন শাহরুখ। কলকাতার ম্যাচ চলাকালে প্রায় সময় শাহরুখ খানকে গ্যালারিতে দেখা গেলেও হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ছিলেন না এই বলিউড তারকা। সামনাসামনি না থাকলেও ম্যাচ শেষে নিজের উপস্থিতি ঠিকই জানান দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাকিব আল হাসানসহ দলের অনেক খেলোয়াড়কে টুইটে মেনশন করে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি এই চলচ্চিত্র তারকা। তিনি লেখেন, '১০০ ম্যাচ জিতে খুব ভালো লাগছে। প্রসিদ্ধ কৃষ্ণ, দীনেশ কার্তিক, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, আন্দ্রে রাসেল, হারভজন সিং, (অল্প সময়ের জন্য হলেও তোমাকে কলকাতার জার্সি গায়ে দেখে ভালো লেগেছে) সাকিব আল হাসান, প্যাট কামিন্স, আসলে সবার খেলাই দুর্দান্ত লেগেছে।' সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সাকিব আল হাসান ব্যাট হাতে ভালো করতে না পারলেও বল হাতে প্রথম বলেই চমক দেখান। বল করার সুযোগ পেয়েই তুলে নেন ঋদ্ধিমান সাহার উইকেট। ফলে অনেকটা চাপে পড়ে হায়দরাবাদ। যা পরে সামাল দেয়ার চেষ্টা করেছেন মানিশ পান্ডে, জনি বেয়ারস্টোরা। তবুও জয় পায়নি ডেভিড ওয়ার্নারের দল। ১০ রানে কলকাতার বিপক্ষে হার বরণ করে তারা। সাকিব হায়দরাবাদের ইনিংসে ৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে এক উইকেট শিকার করেন। প্রথম ওভারে মাত্র এক রান দিয়েছিলেন ওয়ানডের বিশসেরা অলরাউন্ডার। কলকাতার ১৮৭ রানের জবাবে ১৭৭ রানে হায়দরাবাদের ইনিংস গুটিয়ে গেলে ১০ রানে জয় পায় সাকিব বাহিনী। সাকিব আল হাসান এর আগেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। দলটিকে দুবার শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশ অলরাউন্ডার। তার নৈপুণ্যে ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। এই দলের হয়ে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন সাকিব। উল্লেখ্য, আইপিএলে দল হিসেবে সবচেয়ে বেশি জয় পাওয়ার তালিকায় সবার ওপরে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০৪ ম্যাচের মধ্যে তারা জিতেছে ১২০ ম্যাচে, হেরেছে ৮৪ ম্যাচ। তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ১৮০ ম্যাচ খেলে জিতেছে ১০৬ বার, হেরেছে ৭৩ বার।
12
উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিডি প্রতিদিন/ফারজানা
6
কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা চালক আশরাফুলকে স্কচটেপ পেঁচিয়ে হত্যার অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাইদুল, কিশোর ও রিফাত নামে অভিযুক্ত ওই ৩ যুবককে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিকভাবে র্যাবের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তাঁরা।বৃহস্পতিবার নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।তানভীর মাহমুদ জানান, গত ১৬ সেপ্টেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার শাহপুর গ্রামের ৮ম শ্রেণির ছাত্র আশ্রাফুল আমিনকে ভাড়ায় যাওয়ার কথা বলে দৈয়াপাড়া এলাকায় নিয়ে যান সাইদুল ইসলাম (১৯), কিশোর চন্দ্র সাহা (১৮) ও রিফাত হোসেন (১৮)। পরে দৈয়াপাড়া এলাকায় গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় মুখে স্কচটেপ পেঁচিয়ে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন তারা। কিন্তু কিছু দূর যাওয়ার পর অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যাওয়ায় সেটি নিতে পারেননি তাঁরা। পরদিন সকালে দৈয়াপাড়ার ওই এলাকা থেকে আশ্রাফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত আশরাফুলের বাবা মো. আল আমিন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আটককৃত সাইদুল ইসলাম দাউদকান্দির সরকারপুর, কিশোর চন্দ্র সাহা বুলিরপাড় ও রিফাত হোসেন চান্দিনার সাতগাঁও এলাকার বাসিন্দা।র্যাব-১১ এর অধিনায়ক আরও জানান, করোনাকালীন সময়ে পরিবারকে সাহায্য করার জন্য অটোরিকশা চালানোর পেশা বেছে নেয় স্কুলছাত্র আশরাফুল। আশরাফুলের হত্যাকারীরা এর আগেও একই পদ্ধতিতে আরও একটি অটোরিকশা ছিনতাই করেছেন। আসামিদের দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
6
দেশে আবারও একটি খর্বকায় গরু পাওয়া গেছে। রাজশাহী নগরীর কাটাখালী শ্যামপুর এলাকার সওদাগর অ্যাগ্রো খামার এ দাবি করছে। দেশের সবচেয়ে খর্বকায় গরুটি এখন তাদের কাছেই রয়েছে। সেটির নাম রাখা হয়েছে 'মাফিন'। খামারটির মালিক আরাফাত হোসেন রুবেল গরুটি সংগ্রহ করে নগরীর বোয়ালিয়ার কালুমিস্ত্রির মোড়ে নিজ বাসায় রেখেছেন। এর আগে দেশের সবচেয়ে খর্বকায় গরু ছিল 'রানী'। গিনেজ বুকেও উঠেছিল নাম। লম্বায় ছিল ২৭ ইঞ্চি, উচ্চতা ২০ ইঞ্চি এবং ওজন ছিল ২৬ কেজি। দুই বছর বয়সী ভুট্টি জাতের এ গরু অসুস্থ হয়ে গত ১৯ আগস্ট মারা যায়। রুবেল জানান, মাফিন লম্বায় ২৮ ইঞ্চি, উচ্চতা সাড়ে ২৩ ইঞ্চি এবং ওজন সাকল্যে ১৮ কেজি। টেঙুরা বা ভুট্টি জাতের প্রাপ্তবয়স্ক (দুই দাঁত) গরু এটি। তিনি জানান, তার খামারে বর্তমানে শাহিওয়াল, গির, মীরকাদিমের হাঁসা, মুণ্ডি ও ব্রাহামা জাতের গরু রয়েছে। সেই তালিকায় যুক্ত হলো ভুট্টি জাতের খর্বকায় গরু মাফিন। তিনি বলেন, দেশের কল্যাণে এটিকে চিড়িয়াখানা কিংবা প্রাণিসম্পদ গবেষণার জন্য দিতে চাই। এদিকে গরুটি একনজর দেখতে রুবেলের বাড়িতে ভিড় করছে সাধারণ মানুষ। গরুটি পেতে লাখ টাকাও দাম হাঁকছে কেউ কেউ। কিন্তু রুবেল গরুটিকে বেচতে চান না। রাজশাহী প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ফজলে রাব্বি বলেন, রুবেলের সংগ্রহ করা ভুট্টি জাতের গরুটি এখন দেশের সবচেয়ে খর্বকায় গরু। গরুটি পুরোপুরি সুস্থ রয়েছে।
6
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজধানীর বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় নাশকতার অভিযোগে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেছেন আদালত। পল্টন থানা থেকে মামলার এজাহার আদালতে আসার পর ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। সোমবার রাতে ঢাকা মহানগর দক্ষিনের যুবলীগ নেতা ও ভুক্তভোগী ব্যবসায়ী খন্দকার আরিফ-উজ-জামান রাজধানীর পল্টন থানায় হত্যাচেষ্টা ও বিস্ম্ফোরক আইনসহ কয়েকটি ধারায় মামলা করেন। মামলায় মামুনুল হককে হুকুমের আসমি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা লোকমান, মাওলানা নাসির উদ্দিন, নায়েবে আমির মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাজেদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মাসুদুল করিম, মুফতি মনির হোসাইন কাশেমী, মাওলানা যাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা মুশতাকুন্নবী, মাওলানা হাফেজ মো. জোবায়ের এবং মাওলানা হাফেজ মো. তৈয়ব। মামলার এজাহারে আরিফ-উজ জামান অভিযোগ করেন, ২৬ মার্চ দুপুরে বায়তুল মোকাররম মসজিদে জুম্মার নামাজ পড়তে যান তিনি। ফরজ নামাজ শেষে মসজিদের ভেতরে কিছু লোক নানা ধরনের রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে দেখেন। সেখান থেকে বের হয়ে মসজিদের বাইরে উত্তর গেটের সিঁড়িতে কয়েক হাজার মানুষের জমায়েত দেখতে পান। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নেতৃত্বে শীর্ষ স্থানীয় জামায়াত-শিবির-বিএনপি হেফাজত নেতারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গোপন বৈঠকে মিলিত হয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশী-বিদেশী বিভিণ্ণ সরকার প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠানকে বানচাল করা এবং ঢাকাসহ সারাদেশে ব্যাপক নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করেন। সেখানে রাষ্ট্র ও সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের প্রত্যক্ষ নির্দেশে পূর্বপরিকল্পিতভাবে উক্ত ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দা, ছোরা, কুড়াল, কিরিচ, হাতুড়ি, তলোয়ার, বাঁশ, গজারী লাঠি, শাবল, রিভলবার, পাইপগানসহ অন্যান্য আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে আমিসহ অন্যান্য সাধারণ মুসল্লিদের ওপর হামলা করে। তিনি আরও অভিযোগ করেন, মামুনুল হকের প্রত্যক্ষ হুকুমে হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথা লক্ষ্য করে বাড়ি দেন। এ সময় তিনি সরে গেলে আল হাবিব তার ডান পায়ের হাঁটুর নিচে বড় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে অন্য হেফাজত নেতারা বাঁশের লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আরেকজনকে ধারালো কিরিচ দিয়ে হত্যার উদ্দেশে মাথার পেছনে গুরুতর জখম করা হয়।
6
ক্রিকেটার নাসির হোসেনসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে ২৪ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। যথাযথভাবে তালাক হয়নি জেনেও তামিমা সুলতানাকে বিয়ের অভিযোগে করা এ মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার এ আদেশ দেন। নাসির ছাড়া অপর দুই আসামি হলেন তামিমা সুলতানা ও তার মা সুমি আক্তার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন। এমন প্রতিবেদনের পরই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসান। সংশ্লিষ্ট মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। জামিন পেলেন নাসির-তামিমা এ মামলায় গত ৩১ অক্টোবর নাসির, তামিমা ও সুমি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। সেদিন আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছিলেন। গত ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও সুমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত সেদিন পিবিআইয়ের প্রতিবেদন আমলে নেন। এ ছাড়া মামলার তিন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।
6
পাল্টা কমিটির প্রস্তুতিও চলছে হেফাজতে ইসলামের নতুন কমিটি করছেন জুনায়েদ বাবুনগরী। যেখানে প্রয়াত আমির শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফকেও রাখা হচ্ছে। এদিকে আহমদ শফীর ছোট ছেলে আনাস মাদানিপন্থীরাও প্রস্তুতি নিচ্ছে হেফাজতের পাল্টা কমিটি গঠনের। এখন তাদের চোখ বাবুনগরীদের কমিটির দিকে। হেফাজতের দায়িত্বশীল সূত্র জানায়, নতুন কমিটি অনেকটাই চূড়ান্ত। এবারের কমিটির আকার হবে ছোট, ৩০ থেকে সর্বোচ্চ ৪০ সদস্যের। কমিটিতে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এমন নেতাদের রাখা হচ্ছে না। হেফাজতের বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করতে পারেন। কমিটি চূড়ান্ত করার আগে সরকারি মহলের মতামত নেওয়া হয়েছে বলেও জানা গেছে। একই সূত্র জানায়, জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জেহাদিকে মহাসচিব করে হেফাজতের নতুন কমিটি করা হচ্ছে। তবে সাংগঠনিক সম্পাদক পদে মীর ইদ্রিস ও প্রচার সম্পাদক পদে মহিউদ্দিন রাব্বানীকে রাখা হয়েছে। মীর ইদ্রিস বিলুপ্ত কমিটিতে যুগ্ম মহাসচিব, আর মহিউদ্দিন রাব্বানী কেন্দ্রীয় সদস্য ছিলেন। মহিউদ্দিন রাব্বানী গতকাল প্রথম আলোকে বলেন, তাঁকে প্রচার সম্পাদক পদে রাখা হচ্ছে এমন তথ্য তিনি এখনো জানেন না। বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জিসহ যাঁরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তাঁরা নতুন কমিটিতে পদ পাচ্ছেন না বলে জানা গেছে। জানা গেছে, নতুন কমিটিতে নায়েবে আমির পদে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল হক মোমেনশাহী, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওনার পীর), মাওলানা মুহিবুল হক (গাছবাড়ি), মাওলানা আব্দুল কুদ্দুসকে (ফরিদাবাদ মাদ্রাসা) রাখা হচ্ছে। যুগ্ম মহাসচিব পদে রাখা হয়েছে মাওলানা সাজেদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা আবদুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা আরশাদ রহমানী (বসুন্ধরা), মাওলানা আবু তাহের নদভী (পটিয়া) ও মাওলানা মো. ইউসুফ (আহমদ শফীর বড় ছেলে)। এ ছাড়া মহিববুল্লাহ বাবুনগরীকে প্রধান করে একটি উপদেষ্টা কমিটি এবং পৃথক খাস বা বিশেষ কমিটি করা হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করে হেফাজতের বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী ও সদস্যসচিব নুরুল ইসলাম জেহাদির বক্তব্য পাওয়া যায়নি। তবে যুগ্ম মহাসচিব পদে রাখা মাওলানা সাজেদুর রহমান নতুন কমিটি গঠনের কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, এবারের কমিটি ৩০ থেকে ৪০ জনের মধ্যে হতে পারে। অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এ কমিটি হবে। হেফাজতে ইসলামকে রাজনীতিমুক্ত করার জন্যই নতুন কমিটি করা হচ্ছে। গত ২৬ এপ্রিল হঠাৎ করে হেফাজতের কমিটি ভেঙে দেন জুনায়েদ বাবুনগরী। কয়েক ঘণ্টার মাথায় জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ২৬ ডিসেম্বর বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্যের কমিটি করা হয়। পরে কমিটি ২০১ সদস্যবিশিষ্ট করা হয়েছে। কমিটিতে আহমদ শফীর ছেলে আনাস মাদানির অনুসারী হিসেবে পরিচিত হেফাজত নেতাদের কাউকে রাখা হয়নি। জুনায়েদ বাবুনগরীদের পাল্টা কমিটি গঠনের জন্য আনাস মাদানির অনুসারীরা প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে কমিটি গঠনের আগে তাঁরা শাহ আহমদ শফীর 'মৃত্যুর' ইস্যু নিয়ে সোচ্চার হবেন। এ বিষয়ে আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে 'শাহ আহমদ শফী (রহ.)-এর হত্যা মামলায় অভিযুক্তদের ও উসকানিদাতাদের গ্রেপ্তারপূর্বক বিচারকার্য দ্রুত সম্পন্ন করার দাবিতে' সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার ঢাকায় আনাস মাদানি, মুফতি ফয়জুল্লাহ, মঈনুদ্দীন রুহী, মাওলানা সলিমুল্লাহসহ কয়েকজন আলেম বৈঠক করেছেন। মঈনুদ্দীন রুহী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, 'আমরা কমিটি গঠনে একটু সময় নিচ্ছি। ওদেরটা প্রকাশ করুক, তারপর আমরা ঠিক করব, আমাদেরটা কখন ঘোষণা করা হবে।' রুহী হেফাজতের প্রথম কমিটিতে যুগ্ম মহাসচিব ছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আনাসপন্থীরা এত দিন কমিটি করার জন্য প্রত্যাশা অনুযায়ী লোক না পেলেও এখন অনেককে পাচ্ছেন। জুনায়েদ বাবুনগরীর কমিটির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর) আজ আনাসপন্থীদের সংবাদ সম্মেলনে থাকতে পারেন। তিনি মুন্সিগঞ্জের মধুপুরের জামিআ ইসলামিয়া হালীমিয়া মাদ্রাসার অধ্যক্ষ। গত মঙ্গলবার তাঁর একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। তাতে তিনি বলেন, 'আমি আল্লামা আহমদ শফীর নীতি ও আদর্শের ওপর অবিচল আছি এবং আজীবন থাকব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আহ্বায়ক কমিটির প্রতিও সমর্থন নেই। এই কমিটিকে আমি বৈধ মনে করি না।' বিবৃতিতে তিনি গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের মধুপুরে অপ্রত্যাশিত ঘটনাবলির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। এই বিষয়ে জানতে মাওলানা আবদুল হামিদকে ফোন করলে তাঁর খাদেম পরিচয় দিয়ে একজন বলেন, 'হুজুর ব্যস্ত। আপনারা চাইলে বিবৃতিটি ছাপতে পারেন।' প্রসঙ্গত, হেফাজতের হরতাল কর্মসূচিতে অংশ নিয়ে তখন মাওলানা আবদুল হামিদ নিজেও আহত হয়েছিলেন। পরে পুলিশ তাঁর চার ছেলেকে গ্রেপ্তার করে। এখনো তাঁরা কারাগারে আছেন। এদিকে মার্চে সহিংসতার ঘটনায় হেফাজত নেতাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। প্রায় অর্ধশত নেতার বিষয়ে অনুসন্ধানপ্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই সময় হেফাজতের কমিটি ও পাল্টা কমিটি গঠনের তৎপরতায় সংগঠনের অনেকে বিরক্ত। তবে কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি। নেতাদের একটা অংশের ধারণা, সরকারের চাপ থেকে বাঁচার কৌশল হিসেবে হেফাজতের শীর্ষ নেতৃত্ব রাজনীতি-সংশ্লিষ্টদের বাদ দিয়ে নতুন কমিটি করতে যাচ্ছেন।
9
রাজধানীর হাতির ঝিলে সুসজ্জিত নৌকায় অভিনব উদ্যোগে দেশাত্ববোধক ও স্বাধীনতার গান গেয়ে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করলো তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী সংগীত পরিচালক জাকিউল হাই এর নেতৃত্বে ১১ জন সংগীত শিল্পী, 'অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ ' শীর্ষক সংগীতমালা নিয়ে শুক্রবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত নৌকায় ভেসে ভেসে এ অনুষ্ঠানে অংশ নেন। এসময় নৌকাটি দেশের জাতীয় পতাকার আদলে সজ্জিত করা হয়। গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীরা হাতির ঝিলের বিভিন্ন ঘাটে ঘাটে কিছুক্ষণ থেমে তাদের সংগীত পরিবেশন করেন। এসময় দলটিতে ছিলেন সংগীত শিল্পী শ্যামা সরকার, মমতাজ রহমান লাবনী, আবদুল হালিম খান, মতিউল রহমান, নাজমুল সাজেদা প্রমুখ।
6
মাদকসেবী ছেলের কুড়ালের আঘাতে বীর মুক্তিযোদ্ধা বাবার মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে। বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় সমকালকে জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঘাতকপুত্র জসিম উদ্দিনকে মাদক সেবন না করার জন্য চাপ দিলে ক্ষিপ্ত হয়ে সে কুড়াল দিয়ে আঘাত করে। স্থানীয়রা আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে (৭৫) প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুুলিশ তাজপুর থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। জসিম উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের প্রথম স্ত্রীর পুত্র। স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে ছেলে জসিম উদ্দিনের সঙ্গে বাবা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের মনোমালিন্য চলছে। বৃহস্পতিবার দুপুরে তিনি মাদক সেবনসহ বিভিন্ন বিষয় নিয়ে ছেলের সঙ্গে ঝগড়া করেছিলেন তিনি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পুত্র জসিম হাতে থাকা কুড়াল দিয়ে পিতা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
6
তৃতীয়বারের মতো করোনার টিকা নিয়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে গেছে বিমানবাহিনীর হেলিকপ্টার। জেলার কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাড থেকে গতকাল বৃহস্পতিবার ১০টায় রওনা হয় বিলাইছড়ি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ৬ সদস্যের একটি দল। এ ছাড়া এই দলে সেনাবাহিনীর ৩ জন মেডিকেল সদস্য আছেন।দলে নেতৃত্ব দিচ্ছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা।বিলাইছড়ির দুর্গম বড়থলি ইউনিয়নে উপজেলা সদর থেকে হেঁটে যেতে কমপক্ষে ৪ দিন লাগে। আবার বান্দরবানের রুমা উপজেলার বগা লেক থেকে হেঁটে যেতে লাগে ২ দিন। বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ বার দুর্গম বড়থলি ইউনিয়নের রাইখ্যং লেকের পাশের পুকুরপাড়া এলাকায় টিকা দেওয়া হবে। গণটিকার আওতায় সেখানে সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেওয়া হবে।রওনা দেওয়ার আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, 'আমরা দেড় হাজার ডোজ টিকা নিয়ে যাচ্ছি। যথারীতি টিকাদানের পাশাপাশি মোবাইল মেডিকেল ক্যাম্পের আওতায় ওই অঞ্চলে স্বাস্থ্য সেবা দেওয়া হবে।' আগের মতো এবারও স্বাস্থ্য বিভাগকে সাহায্য করার জন্য রাঙামাটি জেলা প্রশাসন, সেনা ও বিমানবাহিনীকে ধন্যবাদ জানান এই কর্মকর্তা।বিলাইছড়ি ইউএনও মো. মিজানুর রহমান জানান, 'গণটিকার আওতায় দেশের সবচেয়ে দুর্গম বড়থলি ইউনিয়নের বড়থলি পাড়ায় গত ১০ আগস্ট প্রথম ডোজ ও গত ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। পুরো ইউনিয়নকে টিকার আওতায় আনার জন্য ইউনিয়নের অপর প্রান্ত পুকুরপাড়ায় আজ (বৃহস্পতিবার) গণটিকার প্রথম ডোজ প্রদান করব।' এ জন্য রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা সিভিল সার্জনসহ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।এদিকে টিকাদান শেষে গতকাল বিকেল ৪টায় কাপ্তাই হেলিপ্যাডে ফেরত আসেন দলটি। এ দিন মোট ১৮৫ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে তাঁরা জানান।
6
নড়াইলের লোহাগড়া উপজেলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল খানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিঘলিয়া পূর্বপাড় গ্রামে শ্বশুরবাড়ির পাশে খুন হন তিনি। সোহেল দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোহেল খান (৪০) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর নামে চারটি হত্যা, ডাকাতি, চুরি, অস্ত্র মামলাসহ ১৩টি মামলা আছে। তিনি দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজোয়ান শেখসহ কয়েকটি আলোচিত হত্যা মামলার আসামি। নিহত সোহেলের স্ত্রী রিজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, সোহেল বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়িতে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁরা স্বামী-স্ত্রী দুজনে ঘর থেকে বের হয়ে পাশেই নবগঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। অন্ধকারের মধ্যে কয়েকজন এসে অতর্কিতে সোহেলকে কোপাতে থাকেন। ঠেকাতে গিয়ে তিনিও কিছুটা আহত হন। তাঁরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। দিঘলিয়া ইউনিয়নের দায়িত্বরত পুলিশের বিট অফিসার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার বসু বলেন, ঘটনাস্থলেই সোহেল খানের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুরো শরীরেই নৃশংসভাবে কোপানোর দাগ। এর মধ্যে মাথায়, পিঠে, বুকে, হাতে, চোখে ও নাকে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য আজ সকালে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
6
রোহিঙ্গাদের মানবিক সহায়তার অংশ হিসেবে দ্বিতীয় ধাপের ত্রাণ নিয়ে ভাসানচর পৌঁছেছে জাতিসংঘ প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁরা নৌ-বাহিনীর একটি জাহাজযোগে ভাসানচর পৌঁছায়। এর আগে সকালে ত্রাণের মালামাল নিয়ে তাঁরা চট্টগ্রাম থেকে রওনা দেন।জানা যায়, গত ১৭ নভেম্বর প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) রোহিঙ্গাদের জন্য ভাসানচরে দুটি জাহাজভর্তি ত্রাণ পাঠান।এদিকে শুরুতে রোহিঙ্গাদের কক্সবাজার থেকে স্থানান্তরের বিরোধিতা করেছিল জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিনিধি দল ভাসানচর ঘুরে গিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পরে তাঁরা ভাসানচরে অবস্থান করা রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার ব্যাপারে সম্মতির কথা জানান। সে মোতাবেক গত ৯ অক্টোবর বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও করে ইউএনএইচসিআর।ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গতকাল বিকেলে জাতিসংঘ প্রতিনিধিদলসহ জাহাজটি ভাসানচর পৌঁছায়। প্রতিনিধি দলের সঙ্গে জাতিসংঘের উচ্চপদস্থ ১৩ জন কর্মকর্তা ছিলেন। এ ত্রাণসামগ্রীর মধ্যে নন ফুড আইটেম বেশি ছিল। এর মধ্যে শিশুদের খেলনা, গৃহস্থালিতে ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। রাতে এই সব মালামাল ভাসানচরে ওয়্যারহাউসে রাখা হবে বলে তিনি জানান।কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা বলেন, স্বেচ্ছায় ভাসানচরে আসতে ইচ্ছুক এমন রোহিঙ্গাদের নিয়ে গত বছরের ৪ ডিসেম্বর আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে ভাসানচরে ১৮ হাজার ৭২৬ জন রোহিঙ্গা অবস্থান করছেন।হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন বলেন, সরকারের নিজস্ব অর্থায়নে ইতিমধ্যে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ভাসানচরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। যেখানে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।
6
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, বর্তমান কমিশনের প্রত্যেক সদস্যই ঐকমত্যে পৌঁছেছি যে, আমরা প্রতিটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য উপায়ে করতে চাই। আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনও এর ব্যতিক্রম হবে না। মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কবিতা খানম বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র নাগরিকের পরিচয়বাহী আধুনিক পরিশীলিত একটি ডিজিটাল ডকুমেন্ট। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি প্রস্তুত করা হয়েছে। এ পরিচয়পত্র একটি বহনযোগ্য দলিল, যা নাগরিকদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক সেবা-সুবিধা প্রদানে মুখ্য ভূমিকা পালন করবে।ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ। এ সময় স্মার্ট জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন দিক তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
6
ফোনে নারী কণ্ঠ। বেশ ভয় নিয়ে বলছিলেন কথাটা, 'আপা! আমার জন্য অন্য কোথাও একটু দেখবেন! চেষ্টা করবেন আপা! এখানে আর পারছি না!' কেমন তার না-পারা তা প্রশ্ন না করে বুঝে নেওয়া ঠিক হবে না। অনেক দিন ধরে তিনি কাজ করছেন। তাই জানতে চাইলাম কী হয়েছে। যা শুনলাম তা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে চলে আসা পুরুষ কর্তৃক নারী নির্যাতনের সংস্কৃতি। কর্মক্ষেত্রে নারীদের বহুবিধ সমস্যা ও হয়রানির সম্মুখীন হতে হচ্ছে, যা সব সময় প্রকাশ হয়তো পায় না। অনেকগুলো সমস্যার মধ্যে একটি অন্যতম হলো, যৌন নিপীড়ন, হয়রানি। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে চলে যৌন হয়রানি। বিবাহিত বা অবিবাহিত অল্প বয়সী নারীই কেবল নন, সন্তানের জননী, বয়স চল্লিশ বা তার ঊর্ধ্বে হলেও রক্ষা নেই, নারী হলেই হয়।অন্য আর সব সামাজিক জায়গার মতোই কর্মক্ষেত্রেও অবস্থানরত বিভিন্ন বয়সী ও পদমর্যাদার কিছু নিকৃষ্ট পুরুষ দ্বারা বিভিন্ন স্তরের নারীরা প্রতিনিয়ত অরক্ষিত থেকে যাচ্ছেন, নতুন করে অরক্ষিত হয়ে পড়ছেন। এই নিকৃষ্ট শ্রেণির পুরুষের মধ্যে মালিক ও উচ্চপদস্থ ব্যক্তিরা রয়েছেন এবং তাঁদের সংখ্যাই বেশি। কর্মজীবী নারীর বক্তব্যে অফিসের উচ্চপর্যায়ের এক বসের যৌন আচরণের বিষয়টি ফুটে উঠেছে, যা নারী সহকর্মীর কাছে ছিল চরম বিব্রতকর ও তীব্র ঘৃণার। আপত্তিকর প্রস্তাব দিয়েছেন পুরুষ বস, যাঁর বয়স ষাটোর্ধ্ব এবং যিনি বিবাহিত। তাঁর সন্তান রয়েছে দুটি, যার একটি কন্যা এবং কন্যাও বিবাহিত। কর্মজীবী নারী বসের অশোভন আচরণের প্রতি সাড়া দেননি। তাই তাঁর প্রমোশন জোটেনি। 'হাই লেভেল'-এর বস। সুতরাং কর্মজীবী নারী মুখ খুললে চাকরি হারানোর পাশাপাশি সামাজিকভাবে হেনস্তা হওয়ার আশঙ্কা থাকবে এবং এটার আতঙ্কই বেশি তাড়িত করে। কারণ, তিনি বিবাহিত এবং বেশ সুশ্রী। সবচেয়ে বড় সাংঘর্ষিক যে বিষয়টি তা হলো, কর্মজীবী নারী যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে পিছিয়ে পড়া দরিদ্র নারী ও শিশুদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে। প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্যের সঙ্গে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ একেবারেই বেমানান এবং পরস্পরবিরোধী।আরেকটি ঘটনা বলি। অভিজাত ভার্সিটি থেকে বের হয়ে প্রবেশ করেছেন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে অল্প বয়সী সুশ্রী এবং যথেষ্ট স্মার্ট একজন নারী। কথায় চটপটে। কাজে সিরিয়াস। এই সময়কার তরুণ-তরুণীরা মেধা, মননে ও কাজে তাঁদের মুনশিয়ানা দেখাতে বেশ তৎপর থাকেন। অল্পবয়সী কর্মজীবী নারী সেই পথের আরও একজন। সমস্যা দেখা দিল তাঁর এই চৌকস পারদর্শিতা এবং রূপলাবণ্যের বিষয়টি। তিনি নানার বয়সী একজন উচ্চপদস্থ কর্মকর্তার চোখে পড়ে যান। ঘণ্টার পর ঘণ্টা এই নানার বয়সী বস পুরুষটি অল্প বয়সী নারী স্টাফদের তাঁর রুমে বসিয়ে রাখেন এবং নানান ধরনের কুরুচিপূর্ণ কথায় তাঁদের কাছে টানার চেষ্টা চালান। এমন তথ্য জানার পর তিনি সতর্ক থাকেন। কিন্তু কাজের সূত্র ধরে বয়স্ক বস রুমের দরজা বন্ধ করে টেবিলের ওপাশে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে ব্যক্তিগত আবেগীয় কথা শোনাতে শুরু করেন। অনর্গল ইংলিশে বাকোয়াজ করা লোকটি ইউটিউবের অশুদ্ধ বাংলা ভাষায় নির্মিত অশ্লীল ভিডিও দেখাতে মরিয়া হয়ে ওঠেন। এমনকি অফিসের গাড়িতে পৌঁছে দেওয়ার অজুহাতে নারী স্টাফের শরীর স্পর্শ করতে উসখুস করেন। বাধ্য হয়ে প্রচণ্ড ঘৃণায় তরুণী স্টাফ চাকরি ছেড়ে দেন।উল্লিখিত দুটো ঘটনা কিন্তু মাত্র দুজন কর্মজীবী নারী ও দুটি প্রতিষ্ঠানের নারী নিপীড়নের গল্প নয়। বললে ভুল বলা হবে না যে প্রায় প্রতিটি অফিসেই নারীরা কোনো না কোনোভাবে যৌন নিপীড়ন ও হয়রানির শিকার হচ্ছেন। শিকার হচ্ছেন অধিকার বঞ্চনার। বিষয়টি এতটাই সংবেদনশীল যে কর্মজীবী নারীরা প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে হেনস্তা হওয়ার ভয়ে আতঙ্কগ্রস্ত থাকেন বলেই মুখ খুলে কিছু বলা থেকে বিরত থাকেন। কারণ, এই সমাজে নির্যাতিত নারী বিচার চাইতে গেলে তাঁকে দ্বিতীয়বার নির্যাতিত হতে হয়। প্রশ্নবিদ্ধ হতে হয়। তাই সহ্যের সীমা লঙ্ঘিত হলে চাকরি থেকে অনেক ক্ষেত্রেই নীরবে ইস্তফা দেন। প্রকাশ্যে যে ঘটনাগুলো ঘটে সাধারণত সেই সব সবাই জানতে পারেন। অন্তরালের ঘটনা আরও ভয়ংকর, যা সবাই জানেন না। যার পরিণতি অনেক দূর পর্যন্ত পৌঁছায় এবং দীর্ঘদিন ধরে পরিবারকে সেই লাঞ্ছনা বয়ে বেড়াতে হয়।যখন একটি প্রতিষ্ঠান সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে, তখন সেই প্রতিষ্ঠানকে জন ও রাষ্ট্রীয় স্বার্থ বিষয়টি বোঝাতে হয় এবং সেই সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করতে হয়। কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে সন্তুষ্টি লাভ করলে অনুমোদন দেয়। একটা নির্দিষ্ট সময়ের পর অনুমোদন তথা লাইসেন্স নবায়ন করতে হয়। এসব চলে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। প্রতিষ্ঠানের গঠনতন্ত্র বা বিধিমালায় উল্লিখিত বিধি অনুসারে কাজ না হলেও অনেক সময় কিছু প্রতিষ্ঠানের 'অতি উপহারে' লাইসেন্স নবায়নও হয়ে যায়। কিন্তু যা হয় না তা হলো, প্রতিষ্ঠানগুলো তার লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী কাজ করছে কি না, তার ফলোআপ ও মনিটরিং করা এবং যাঁরা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাঁরাই-বা কতটুকু নিরাপত্তা ও ন্যায্য পাওনার নিশ্চয়তা দিয়ে কাজ করাচ্ছেন তাঁদের স্টাফদের। চাকরি সন্তুষ্টি, ন্যায্য মজুরি, নিরাপত্তা, নিরাপদ পরিবেশ কতটা সুরক্ষিত হচ্ছে বা কর্মীদের অনুকূলে থাকছে কী আদতে এবং সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলো তাদের গঠনতন্ত্র অনুযায়ী কাজ করছে কি না, তা দেখার জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে সরকার কর্তৃক নির্বাচিত কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি আছে কি না, পরিষ্কারভাবে তা জানা নেই। থাকলে তা জানান দেওয়া ও কার্যকর করা জরুরি।দেশে অনেক ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আছে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকে। অনেক মন্ত্রণালয়ের অধীনে আবার অধিদপ্তরও থাকে। এই সব মন্ত্রণালয় ও অধিদপ্তরের দায়িত্বের মধ্যে এ বিষয়টি পড়ে কি না যে কর্মরতরা কতটা ন্যায্যতা ও নিরাপত্তার সঙ্গে কাজ করছেন, তা নিয়মিত দেখা, মনিটর করা। দেখলে হয়তো অনেক অন্যায়, নিরাপত্তাহীনতা, যৌন নিপীড়ন, নির্যাতনের সংবাদ বেরিয়ে আসত। চিহ্নিত করা সম্ভব হতো নারী নিপীড়ন ও নির্যাতনকারী প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিদের। দেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক দুর্নীতি খুঁজে বের করার জন্য একটি প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে। বিচারপতি, মন্ত্রী থেকে শুরু করে ইতিমধ্যে কেউ কেউ এই প্রতিষ্ঠানের পর্যবেক্ষণে দোষী হিসেবে চিহ্নিত হয়েছেন। ফলে দুদকের নাম শুনলেই অনেকে তটস্থ হন। এ রকম একটি প্রতিষ্ঠান অফিসপাড়ায় কর্মজীবী নারীদের নিরাপত্তা দেখভাল করার জন্য প্রতিষ্ঠিত করা যায় কি না, ভেবে দেখা দরকার। যার নাম হতে পারে, নারী নির্যাতন দমন কমিশন (নানিদক)। নারী নির্যাতন দমন কমিশন এ কারণেই জরুরি যে স্বরাষ্ট্র এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দিয়ে নারীর প্রতি সহিংসতা কমছে না, অফিসপাড়ায় কর্মজীবী নারীর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না।লেখক: কথাসাহিত্যিক ও কলাম লেখক
6
ব্রণ কী এবং কেন হয় এ বিষয়টি বোঝা দরকার। ব্রণ হচ্ছে আমাদের শরীরের ত্বকে ফলিকলের একধরনের দীর্ঘমেয়াদি রোগ। সাধারণত মুখমণ্ডল, গলা, পিঠ ও হাতের উপরিভাগে ব্রণ হয়ে থাকে। বয়ঃসন্ধিকালে হরমোন টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরনের প্রভাবে ত্বকের সিবেসিয়াস গ্রন্থি বেশি করে তেল নিঃসরণ শুরু করে। কোনো কারণে সিবেসিয়াস গ্রন্থির মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণে বাধা সৃষ্টি হয় এবং তা ভেতরে জমে ফুলে ওঠে, যা ব্রণ নামে পরিচিত।ব্রণ হওয়ার জন্য মূলত হরমোনের ভারসাম্যহীনতাকে দায়ী করা হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন ওষুধ, যেমন অ্যান্টিবায়োটিকস, স্টেরয়েড কিংবা অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি গ্রহণের ফলেও ব্রণ হতে পারে। বিভিন্ন প্রসাধনসামগ্রী ব্যবহারের ফলে ব্রণ হয়ে থাকে। আবার অনিয়মিত খাদ্যাভ্যাসও ব্রণ হওয়ার একটি অন্যতম কারণ। ব্রণ থেকে বাঁচতে কিছু খাবার খেতে হবে বেশি করে। আবার কিছু খাবার বাদ দিতে হবে খাদ্যতালিকা থেকে।যেসব খাবার এড়িয়ে চলবেনঅ্যালকোহল, ক্যাফেইন, মিষ্টি ও দুগ্ধজাতীয় যেকোনো খাবার, পরিশোধিত কার্বোহাইড্রেট। এসব খাবার শরীরে কিছু বিশেষ হরমোনের পরিমাণ বাড়িয়ে দেয়, যা ত্বককে তৈলাক্ত করে।তৈলাক্ত ত্বকে মূলত ব্রণ হওয়ার আশঙ্কা বেশি হয়ে থাকে। এ ছাড়া ট্রান্স ফ্যাটজাতীয় খাবার, অতিরিক্ত মসলা, লবণজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। অনেক ক্ষেত্রে গরুর দুধ খেতে নিষেধ করা হয়, তাই এর পরিবর্তে ওটমিল্ক কিংবা ছাগলের দুধ খাওয়া যেতে পারে।তালিকায় রাখবেন যেসব খাবারদৈনিক খাদ্যের তালিকায় অবশ্যই টাটকা শাকসবজি, ফলমূল এবং আঁশযুক্ত খাবার রাখতে হবে। যেখানে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ই ও বিটা ক্যারোটিন থাকবে। এ ধরনের ভিটামিনসমৃদ্ধ খাবার ব্রণ ও ব্রণের দাগ কমায়। এ ছাড়া পোরস পরিষ্কার করতে সাহায্য করে। আঁশযুক্তখাবার রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখে, যা ব্রণ কমাতে উপকারী ভূমিকা পালন করে।তালিকায় জিঙ্ক ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার রাখতে হবে। কারণ এগুলো কোষের ক্ষয়রোধ ও সংক্রমণ কমাতে সাহায্য করবে। এ ছাড়া এ ধরনের খাবার হরমোন ও ত্বক ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ওমেগা-থ্রিসমৃদ্ধ খাবার তালিকাভুক্ত করতে হবে।সাধারণত দুগ্ধজাতীয় খাবার এড়িয়ে চলতে বলা হয়ে থাকে। কিন্তু টক দই এ ক্ষেত্রে প্রোবায়োটিকস হিসেবে কাজ করবে, তাই খাবারের তালিকায় টক দই রাখতে হবে। শরীরে জমে থাকা টক্সিন ও ক্ষতিকর রাসায়নিক দূর করতে দৈনিক ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে।চিকিৎসাওষুধের পাশাপাশি বর্তমান সময়ে ব্রণের সমস্যা সমাধানে লেজার ট্রিটমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই ভালো ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন।অবশ্যই অনিয়মিত লাইফস্টাইল একটি নিয়মিত রুটিনে নিয়ে আসতে হবে এবং সঠিক খাদ্যাভ্যাসে নিজেকে অভ্যস্ত করতে হবে।লেখক: পুষ্টিবিদ, লেজার ট্রিট
4
নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়ন (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হয়েছেন আবুল বরকত রবিন। গতকাল মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গোতাশিয়া ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মতিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী আবুল বরকত রবিন এবং ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. শাহাবুদ্দিন ছিলেন। গত ২৯ নভেম্বর প্রার্থিতা যাচাই-বাছাই শেষে আয়করের তথ্য গোপন করায় মতিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা ফিরে পেতে নরসিংদী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আপিল আবেদন করেন মতিউর রহমান। গত রোববার বিকেলে আপিল শুনানি শেষে তার আবেদন না মঞ্জুর করা হয়। এ দিকে গত সোমবার ইসলামী আন্দোলনের প্রার্থী মো. শাহাবুদ্দিন তাঁর মনোনয়ন প্রত্যাহার করায় আবুল বরকত রবিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এ নিয়ে জানতে মোবাইল ফোনে নৌকা প্রতীকের প্রার্থী মতিউর রহমানকে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আনোয়ার বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধিমালা, ২০১০ এর বিধি ২১ অনুযায়ী মো. আবুল বরকতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোতাশিয়া ইউপির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।
6
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা ও দালালসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোরে টেকনাফের বাহারছড়াউপকূলের একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।বাহারছড়াপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।আটক ব্যক্তিরা হলেন-দালাল বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মো. ইসমাইলের ছেলে নুরুল আমিন ওরফে নুর আলম (৪০), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত ইউছুপ আলীর ছেলে আলী হোসেন (৪৫), রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তাইগা কাটা গ্রামের মৃত ফকির আহমদের ছেলে মো. ছৈয়দ হোসেন (৩৯) ও একই এলাকার উজির আলীর ছেলে মো. আলম (১৬)। আটক দুই রোহিঙ্গা হলেন-মিয়ানমার মংডুর বাঘগুনা গ্রামের মো. হোছনের ছেলে মো. হারুন মিয়া (২০) ও একই গ্রামের মো. আবু তাহেরের ছেলে জিয়াউল হক (১৯)। দুজনেই বর্তমানে কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের 'ডি' ব্লকের বাসিন্দা।অভিযানে নেতৃত্বদানকারী বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ বলেন, 'রোহিঙ্গাসহ ৮০ জন যাত্রীকে মানবপাচারকারী একটি দালাল চক্র সমুদ্রপথে ট্রলার যোগে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছে-এমন খবরে বৃহস্পতিবার ভোরে উপকূলবর্তী বাহারছড়া গ্রামের দালাল নুরুল আমিন ওরফে নুর আলমের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দালাল পালিয়ে যায়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে মালয়েশিয়া গমনেচ্ছু পাঁচজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিকেও আটক করা হয়েছে।এ ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।এদিকে, পুলিশ হেফাজতে থাকা উদ্ধার রোহিঙ্গা তরুণ জিয়াউল হক সমকালকে বলেন, 'মিয়ানমারে সহিংসতার ঘটনায় বছর খানেক আগে প্রাণে বাঁচতে মা-বাবার সঙ্গে বাংলাদেশে পালিয়ে এসেছি। পরে উখিয়া রোহিঙ্গাশিবিরে আশ্রয় নিই। কিন্ত কোন কাজ না থাকায় দুঃখের জীবন কাটছিল। তাই স্থানীয় আজিজুর রহমান ও মো. কামালের প্রলোভনে এক লাখ ৮০ হাজার টাকায় সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি শুরু করি। অনেক কষ্টের বিনিময়ে অবশেষে মঙ্গলবার ১০ হাজার টাকা ওই দুই দালালকে দেওয়ার পর বুধবার রাতে তাদের মাধ্যমে ওই বাড়িতে অবস্থান নিই। বাকি টাকা মালয়েশিয়া পৌঁছার পর দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের হাতে ধরে পড়ি। জানি না এখন আমার কি হবে, খুবই ভয় হচ্ছে।'উদ্ধার আরেক রোহিঙ্গা যুবক মো. হারুন মিয়া বলেন, 'মালয়েশিয়া পাঠানোর কথা বলে আমার কাছ থেকে দালাল ১০ হাজার টাকা নিয়েছে। কিন্তু এই টাকা এখন ফেরত পাব কি-না জানি না।' প্রায় দু'বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসেন বলে জানিয়েছেন তিনি।এ ব্যাপারেটেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খাঁন বলেন, 'দুই রোহিঙ্গাসহ সুমদ্রপথে মালয়েশিয়াগামী পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এসময় এক দালালকেও আটক করা হয়েছে।'তিনি আরও জানান, এ ঘটনায় টেকনাফের বাহারছড়া বড়ডেইল পাড়ার দালাল আজিজুর রহমান, জালাল আহমদ, মো. উল্লাহ ও মো. বেলাল হোসেনকে এজাহারভুক্ত ও আরও ৬/৭ জনকে পলাতক আসামি করে মানবপাচার আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।বর্তমানে সমুদ্রপথে মানবপাচার শূন্যের কোটায় রয়েছে এবং এমনই থাকবে বলেও দাবি করেন এ পুলিশ কর্মকর্তা।
6
ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর তেহরানের পক্ষ থেকে পাল্টা নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে। একইসাথে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমস্ত আলোচনা বাতিল করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সোমবার এ কথা জানান। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ হতে ইরানের আট নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে তাদের সম্পদ জব্দ করার মতো নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি এ কথা বলেন। বিডি প্রতিদিন/কালাম
3
এক সময়ের খরস্রোতা বাসিয়া নদী ভাগাড়ে পরিণত হয়েছে। আশপাশের দোকানপাট, রেস্তোরাঁ, বাসা-বাড়ি ও সড়কের সব ময়লা ফেলা হচ্ছে নদীতে। ফলে দূষণের পাশাপাশি নদী ভরাট হয়ে অস্তিত্ব হারাতে বসেছে।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে সুরমা নদী থেকে বাসিয়া নদীর উৎপত্তি। এটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাইকা নামক স্থানে কুশিয়ারা নদীতে গিয়ে মিশেছে। এ নদীর দৈর্ঘ্য প্রায় ৪২ কিলোমিটার ও প্রস্থ প্রায় ৩০ মিটার।সিলেটের বিশ্বনাথ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বাসিয়া নদী। চর ভরাট করে দখল করতে কতিপয় ব্যক্তি নদীতে ময়লা-আবর্জনা ফেলে। এ ছাড়া অতিরিক্ত পলিমাটি ও দখলদারদের কারণে বাসিয়ার দুই মুখ আগের চেয়ে অনেকটাই ছোট হয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহ্বায়ক ফজল খান বলেন, 'দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। কিন্তু প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না। নদীতে ময়লা আবর্জনা ফেলে ধ্বংস করা হচ্ছে। নদীতে ময়লা না ফেলার জন্য আন্দোলন করলেও উপজেলা প্রশাসন কোনো ভূমিকা পালন করছে না। উচ্ছেদের জন্য বরাদ্দ এলেও নদী দখল উচ্ছেদ হচ্ছে না। আর বাসিয়া নদীর অবৈধ দখল উচ্ছেদ হচ্ছে না বলে আন্দোলনকারীরাও হতাশ।'বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামিম আহমদ বলেন, 'ময়লা ফেলার নির্দিষ্ট স্থান আছে, তারপরেও মানুষ দোকানপাট ও বাজারের ময়লা-আবর্জনাগুলো নদীতেই ফেলছে। আর বাসিয়া নদীর অবৈধ দখল উচ্ছেদও হচ্ছে না। নির্দেশ এসেছে উচ্ছেদ করার জন্য। কিন্তু কী কারণে ভাঙা হচ্ছে না আমার জানি না। আমাদের দাবি অবৈধ দখল উচ্ছেদ করা হোক।'বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, 'উপজেলার রেস্তোরাঁ, বাসাবাড়ির ছাই ও ময়লা-আবর্জনাই বাসিয়াকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। ফলে দ্রুত নদীর চর ভরাট ও পানি দূষিত হওয়ার পরিমাণও বাড়ছে।'এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, 'নদীতে ময়লা না ফেলার জন্য আইনশৃঙ্খলা সভায় অনেক কথা বলেছি। ইতিমধ্যে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে। বিশ্বনাথের মানুষকে এগিয়ে আসতে হবে। আর মানুষকে সচেতন হতে হবে। অবৈধ দখলে রয়েছে কিছু আইনি জটিলতা। আইনি জটিলতা নিরসন করে উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীর আগের রূপ ফিরিয়ে আনতে হবে।'উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, 'ময়লা আবর্জনা ফেলার স্থান নির্ধারণ করা হয়েছে এবং সেখানে কাজ চলছে। আর নদীতে ময়লা না ফেলতে ব্যবস্থা নেওয়া হবে।'স্থানীয় সাংসদ মোকাব্বির খান বলেন, 'অবৈধ দখল উচ্ছেদ জনগণের দীর্ঘদিনের দাবি। বাসিয়া নদীতে যেভাবে আবর্জনা ফেলা হচ্ছে তাতে পরিবেশ দূষিত হচ্ছে। আর যেভাবে দোকানপাট উঠছে এগুলো আইনের পরিপন্থী এবং পরিবেশের জন্য বিপজ্জনক। দ্রুত এসব অবৈধ দোকানপাট ভাঙার নির্দেশ বাস্তবায়ন করা জরুরি।'
6
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল বাতিল চেয়ে আজ প্রায় সারা দিন বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশ ও নির্বাচনে অংশগ্রহণ করা অন্যান্য দল ও জোটের নেতা-কর্মীরা। এর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। এসবের মধ্যে হঠাৎ ছাত্রলীগ বিক্ষোভ বন্ধ করে দিয়ে ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হকের সঙ্গে দেখা করে এবং আপস করে ফেলে। ঘটনার আকস্মিকতায় সবাই কিছুটা অবাক। তবে পরবর্তী সময়ে প্রশ্ন উঠেছে, এই আপস কি শেষ পর্যন্ত টিকবে? কারণ এরই মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগবিরোধী ছাত্র সংগঠনগুলো। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক ও তাঁর সহকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগ। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা ডাকসু নির্বাচনে কোটা আন্দোলনকারীদের প্যানেলের সদস্যদের ওপরও হামলা করেন। ধাওয়া খেয়ে নুরুল ও অন্য সহকর্মীরা টিএসসির ভেতর ঢুকে পড়েন। এ সময় নুরুল হককে 'শিবির' সদস্য আখ্যা দিয়ে স্লোগান দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে নিজেদের অবস্থান কর্মসূচি শেষ করে ছাত্রলীগ। এরপর নেতা-কর্মীদের নিয়ে বিকেল সোয়া চারটায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী (শোভন) টিএসসির মিলনায়তনে প্রবেশ করেন। সেখানে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হককে বরণ করে নেন এবং তাঁরা দুজন কোলাকুলি করেন। এ সময় সেখানে ছাত্রলীগের নেতা-কর্মী ও অন্যান্য দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রলীগের সভাপতির সঙ্গে কোলাকুলির পর ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক বলেন, 'ক্লাস-পরীক্ষা বর্জনের যে ঘোষণা দিয়েছিলাম, তা থেকে আমরা সরে এসেছি। তবে পুনর্নির্বাচনের দাবি অব্যাহত থাকবে। আমরা শিক্ষার্থীদের রায় মেনে নিয়ে শিক্ষার্থীদের স্বার্থে এক সঙ্গে কাজ করব।' এই ঘোষণার কিছু পরে নুরুল হক এবং নির্বাচনে অংশ নেওয়া অন্য প্যানেলের নেতারা আলোচনায় বসেন। বৈঠক সূত্র জানিয়েছে, আজকে সন্ধ্যায় ডাকসু নির্বাচন অংশ নেওয়া পাঁচ জোটের নেতারা আলোচনা করেন। সেখানে তাঁরা উপাচার্যের পদত্যাগপূর্বক পুনরায় ডাকসু নির্বাচন চেয়েছেন। এই দাবিতে কাল বুধবার দুপুর ১২টায় রাজু ভাস্কর্যে সমবেত হয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন জোটের নেতারা। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁদের দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন। আলোচনা শেষে ডাকসুর ভিপি নুরুল হক সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা যেমন আশা করেছিলেন, তেমন নির্বাচন হয়নি। ছাত্রলীগ বাদে সবাই গতকাল ভোট বর্জন করেছে। কারচুপি করেও ছাত্রলীগ বাইরের সংগঠনগুলোকে ঠেকাতে পারেনি। তিনি বলেন, 'শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই, যেহেতু আরও অনেক প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে, আমরা তাদের দাবির সঙ্গে একমত। এ নির্বাচন পুনরায় হতে হবে এবং নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে, তাদের পদত্যাগ করতে হবে; অন্যদের অধীনে আমরা নির্বাচনে অংশ নেব।' সন্ধ্যার বৈঠকের পর নুরুল হক আরও বলেন, হাইকোর্টের আগের নির্দেশনা অনুসারে ৩১ মার্চের মধ্যে ডাকসু নির্বাচন হওয়ার কথা। সেই সময়ের মধ্যে নির্বাচন হোক। তিনি অভিযোগ করেন, নির্বাচনে অনিয়ম হয়েছে, সব পদ নেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু সাধারণ ছাত্ররা একচেটিয়া ভোট দিয়েছে ভিপি ও সমাজসেবা পদে; যে কারণে তারা ইঞ্জিনিয়ারিং করেও ওই দুই পদ নিতে পারেনি। আবার নির্বাচন হলে তাঁদের পুরো প্যানেল জয়ী হবে বলে মন্তব্য করেন তিনি। ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচির বিষয়ে নুরুল হক বলেন, 'সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছি। তাদের সুবিধার্থে কর্মসূচি প্রত্যাহার করেছি। তবে সাধারণ শিক্ষার্থী ও সংগঠন যদি ফের কোনো কর্মসূচি দেয়, তাহলে সমর্থন দেব।' ছাত্রলীগের সভাপতি ও ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রেজওয়ানুল হক চৌধুরীর (শোভন) সঙ্গে কোলাকুলির প্রসঙ্গে নুরুল হক বলেন, 'ক্ষমতাসীনেরা যখন সুবিধাজনক মনে করে, যখন আমাদের লাগে, তখন বুকে টেনে নেয়। আবার যখন মনে করে আমরা শত্রু, তখন মার দেয়। তার উদাহরণ আমরা গতকালও দেখেছি। বেগম রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রীরা আমাদের মেরেছে। গত ৩০ জুনও তারা আমাকে মেরেছিল। আজকেও শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি টিএসসিতে এসেছি, কিন্তু আমাকে তারা ধাওয়া দিয়েছে। তাদের মুখে মধু, অন্তরে বিষ। তাদের বিশ্বাস করাটা খুব টাফ।' এর আগে স্বতন্ত্র জোট, প্রগতিশীল ছাত্র ঐক্য, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্র ফেডারেশন সমর্থিত স্বতন্ত্র জোট ও স্বাধিকার স্বতন্ত্র পরিষদের নেতারা সন্ধ্যায় আলোচনায় বসেন। ডাকসু নির্বাচনের ঘোষিত ফলাফল অনুসারে ২৫ হাজারের কিছু বেশি ভোট প্রয়োগ হয়েছে, যা মোট ভোটারের ৫৯ শতাংশ। ভিপি পদে নুরুল হক পান ১১ হাজার ৬২ ভোট। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৪৩ হাজার ২৫৫ জন।
9
সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের ওপর সরকারি দলের হামলার প্রতিবাদে আগামী ১২ ও ১৪ মে দুইদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (১০ মে) দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ''গত কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলের নেতাদের ওপর আক্রমন চালিয়ে সারাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। কুমিল্লার দাউদকান্দিতে স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ওপর হামলা ও তার বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের আক্রমন এবং পরবর্তিতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।" '' একই সঙ্গে কুমিল্লার চান্দিনায় এলডিপি মহাসচিব সাবেক মন্ত্রী রেদোয়ান আহমেদের গাড়িতে হামলা ও তাকে গ্রেপ্তার, ফেনীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক জয়নাল আবেদীনের ওপর হামলা, পটুয়াখালীর সদস্য সচিব শিদাংশু সরকারের ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ধবংস করে দেয়াসহ সাতক্ষীরা, নারায়নগঞ্জ, পটুয়াখালীর নেতাদের ওপর হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী ১২ মে ঢাকা মহানগরে এবং ১৪ মে সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।" এরআগে নয়া পল্টনে বিএনপি মহাসচিবের সভাপতিত্বে যৌথ সভা হয়। এতে বিএনপির রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম মোশাররফ হোসেন, তাইফুল ইসলাম টিপু, তারিকুল ইসলাম তেনজিং, আবদুস সাত্তার পাটোয়ারি, মহিলা দলের আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, মহানগর বিএনপির আমিনুল ইসলাম, যুব দলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, শ্রমিক দলের আনোয়ার হোসেন, মঞ্জরুল ইসলাম মঞ্জু, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দলের সাইদ আহমেদ খান, শফিকুল ইসলাম চৌধুরী মিলন, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মজিবুর রহমান, মৎস্যজীবী দলের আবদুর রহিম, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার, সেলিম রেজা, জাসাসের লিয়াকত আলী, জাকির হোসেন রোকন, উলামা দলের মাওলানা ছাত্র দলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।
6
বাংলাদেশের ইলেকট্রনিকস ও টেক জায়ান্ট ওয়ালটনের সফলতার গল্প এবার আসছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে। চ্যানেলটির জনপ্রিয় 'সুপারফ্যাক্টরিজ' সিরিজে প্রচারিত হতে যাচ্ছে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞ নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। আজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এই প্রামাণ্যচিত্র প্রচারিত হবে। এই প্রথম বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে নিয়ে সুপারফ্যাক্টরিজ সিরিজ প্রচার করবে চ্যানেলটি।৪৪ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটিতে দর্শকেরা বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড হয়ে ওঠার পেছনে ওয়ালটনের যাত্রা এবং এর পরিচালনা কার্যক্রম দেখতে পাবেন। এতে উঠে আসবে কীভাবে ইলেকট্রনিকস ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য থেকে শুরু করে মোবাইল ফোন, ল্যাপটপ এমনকি এলিভেটর উৎপাদন, বিপণন ও বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তিপণ্যের হাব বা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে ওয়ালটন।ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের অনুষ্ঠানটিতে ইলেকট্রনিকস পণ্যের জগতে ওয়ালটনের গুরুত্বপূর্ণ অবদানের ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হবে। 'মেইড ইন বাংলাদেশ' স্লোগানকে হৃদয়ে ধারণ করে একটি কৃষিভিত্তিক দেশকে ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের কেন্দ্র হিসেবে বিশ্বদরবারে উপস্থাপনে ওয়ালটনের স্বপ্ন এবং পরিকল্পনামাফিক তা বাস্তবায়নে নানা পদক্ষেপ এ প্রামাণ্যচিত্রে উঠে আসবে।'সুপারফ্যাক্টরিজ: ওয়ালটন' অনুষ্ঠানটি আধুনিক প্রকৌশলবিদ্যার সফল প্রয়োগ এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে ওয়ালটন পণ্যের অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার পেছনের গল্প দর্শকদের সামনে উন্মোচন করবে। প্রামাণ্যচিত্রটি বাংলাদেশের ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের জগতে ওয়ালটনের পথিকৃৎ হয়ে ওঠার অনুপ্রেরণামূলক যাত্রার গল্প তুলে ধরবে। দর্শকেরা ওয়ালটন কারখানার অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া দেখতে পাবেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতে ওয়ালটনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কেও জানতে পারবেন। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে বিশ্বজয়ের লক্ষ্যে ওয়ালটনের স্বপ্নযাত্রার কথাও এতে উঠে আসবে।এ প্রসঙ্গে ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মোহাম্মদ ফিরোজ আলম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ওয়ালটন অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে। বিশেষ করে প্রযুক্তিগত উৎকর্ষতায় বিশ্বদরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ওয়ালটন। এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে ওয়ালটন তথা বাংলাদেশের সফলতার গল্প আমরা দর্শক-শুভানুধ্যায়ীদের কাছে তুলে ধরতে চেয়েছি। আমাদের বিশ্বাস এর মাধ্যমে ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের হাব হিসেবে বিশ্ববাসী নতুন এক বাংলাদেশকে দেখতে পাবে। প্রামাণ্যচিত্রটি ২০৩০ সালের মধ্যে ওয়ালটনকে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে।ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের জনপ্রিয় সুপারফ্যাক্টরিজ সিরিজ হাই-টেক ফ্যাক্টরিগুলো সম্পর্কে দর্শকদের আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে, যা তাদের জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হয়। এই প্রামাণ্যচিত্রে ওয়ালটন গ্রুপের উদ্ভাবনী প্রচেষ্টা এবং দেশটির ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্প খাতে তাদের অবদানের বিষয়টি তুলে ধরা হয়েছে। এর ফলে ওয়ালটনের অত্যাধুনিক কারখানা এবং বিশাল কর্মযজ্ঞের বিষয়ে দর্শকেরা স্পষ্ট ধারণা পাবেন।ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের এইচডি এবং এসডি উভয় ফরম্যাটে অনুষ্ঠানটি প্রচারিত হবে। আজ প্রচারিত হওয়ার পর প্রামাণ্যচিত্রটি যথাক্রমে আগামী ৬ মার্চ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা, ১২ মার্চ রাত সাড়ে ৮টা, ১৩ মার্চ সকাল সাড়ে ১০টা, ১৯ মার্চ রাত সাড়ে ৮টা, ২৭ মার্চ সকাল সাড়ে ১০টা, ২ এপ্রিল সকাল সাড়ে ১০টা এবং ৩ এপ্রিল সকাল সাড়ে ১০টায় পুনঃপ্রচারিত হবে।
0
গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের মায়েদের মাতৃত্বকালীন মাসিক ভাতা ৮০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠক সূত্র জানায়, বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০০৭-০৮ অর্থবছর থেকে দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি শুরু হয়। ২০১৮-১৯ অর্থবছর থেকে প্রতি মাসে ৮০০ টাকা হারে ভাতা দেওয়া হয় এবং এনজিওর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ কর্মসূচির আওতায় সারা দেশে উপকারভোগীর সংখ্যা ৭ লাখ ৭০ হাজার। এখন দরিদ্র গর্ভবতী মা প্রথম ও দ্বিতীয় (সর্বোচ্চ দুজন) সন্তানের জন্য মাতৃত্বকালীন মাসিক ভাতা পান। এই কর্মসূচির আওতায় একজন মা ৩৬ মাস ৮০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। প্রতি মাসে ভাতা দেওয়ার পাশাপাশি পুষ্টি, শিশুর মনোসামাজিক বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ বিষয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে নিয়মিত অংশ নিচ্ছেন। বৈঠকে প্রত্যেক সংসদ সদস্যের অনুকূলে ৫টি করে সেলাই মেশিন বরাদ্দের পাশাপাশি ৫টি করে কম্পিউটার বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সভায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ এবং শিশু দিবাযত্নকেন্দ্র স্থাপন প্রকল্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রকল্প পরিচালকের সঙ্গে আলোচনা করে দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান ও সাহাদারা মান্নান অংশ নেন।
6
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আসন্ন ঈদুল আজহায় স্বাস্থ্যসম্মত উপায়ে পর্যাপ্ত গবাদিপশু সরবরাহ ও বিপণনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানি করে পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে, নিজের দায়িত্ববোধ ও নৈতিকতা দিয়ে কাজ করতে হবে। এ ব্যাপারে প্রাণিসম্পদ উৎপাদন ও সরবরাহে সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে তার দপ্তর কক্ষে কোরবানির পশুর হাটে সুস্থ-সবল গবাদিপশু সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকরণ সংক্রান্ত এক অনলাইন সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, এ বছরও দেশে কোরবানির জন্য গবাদিপশুর পর্যাপ্ত যোগান রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর ১ কোটি ১৮ লক্ষ ৯৭ হাজার ৫০০টি গবাদিপশু কোরবানির জন্য মজুদ রয়েছে। যার মধ্যে হৃষ্টপুষ্ট গরু-মহিষের সংখ্যা ৪৫ লক্ষ ৩৮ হাজার এবং ছাগল-ভেড়ার সংখ্যা ৭৩ লক্ষ ৫৫ হাজার ও অন্যান্য ৪ হাজার ৫০০টি। কোরবানির জন্য কোন অবস্থাতেই বিদেশ থেকে গবাদিপশু আনার অনুমতি দেয়া হবে না। মন্ত্রী আরো বলেন, আমাদের প্রতিবছর কিছু খারাপ অভিজ্ঞতা হয়। কোরবানির পশু পরিবহনে রাস্তায় চাঁদাবাজি হয়, দীর্ঘসময় প্রাণীকে ট্রাকে আটকে রাখতে হয়। এবার আমরা চাই কোনো রকম চাঁদাবাজি হবে না। যে অঞ্চলে সুযোগ আছে সেখান থেকে ট্রেনে পরিহন হবে। খামারিদের খামারে পশু বিক্রয় হলে সেখান থেকে ইজারাদার টোল আদায় করতে পারবে না। তিনি আরো বলেন, গবাদিপশু বিপণন ও পরিবহন সমস্যা সমাধানে প্রাণিসম্পদ অধিদপ্তরে হটলাইন স্থাপন করা হবে। মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা সার্বক্ষণিক হটলানে সম্পৃক্ত হবেন। গবাদিপশুর বাজারগুলোতে প্রায় ১২০০ মেডিকেল টিম কাজ করবে, যাতে রুগ্ন গবাদিপশু বাজারে না আসতে পারে। একইসঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হবে। কোরবানির সময়ে খামারিসহ সংশ্লিষ্ট সকলকে সহায়তা করার জন্য মাঠ পর্যায়ের সকল প্রাণিসম্পদ কর্মকর্তাদের এসময় নির্দেশনা দেন মন্ত্রী। কোনভাবেই যেনো একজন খামারি, বিক্রেতা বা সংশ্লিষ্ট অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক করেন মন্ত্রী।
6
ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে হাজার হাজার মানুষ হত্যার প্রমাণ লুকাচ্ছে রাশিয়া। গতকাল বুধবার এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।তুরষ্কের হ্যাবার্টর্ক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, কেন আমরা মানবিক সহায়তা নিয়ে মারিউপোলে যেতে পারছি না, তার কারণ হলো ভয়। সেখানে কী ঘটছে তা বিশ্ব দেখতে পাবে। আমি মনে করি, শহরটি একটি ট্র্যাজেডি। সেটি নরক। আমি জানি যে দশজন নয়, হাজার হাজার মানুষ সেখানে নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে।রাশিয়া হত্যার প্রমাণ লুকাতে পারবে না জানিয়ে জেলেনস্কি বলেন, যেসব ইউক্রেনীয় মারা গেছে এবং যারা আহত হয়েছে, তাদের তথ্য লুকাতে পারবে না। এই সংখ্যা হাজার হাজার, এটা লুকানো অসম্ভব।জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইতিমধ্যে কিয়েভের বাইরে বুচা ও আশপাশের বেশ কয়েকটি শহরে সংঘটিত অপরাধের প্রমাণ গোপন করার চেষ্টা করেছে।রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে জেলেনস্কি বলেন, যেভাবেই হোক এটি হতে হবে। আমি মনে করি এটি ছাড়া এই যুদ্ধ বন্ধ করা কঠিন।তবে মস্কোর সঙ্গে আলোচনায় আসা কঠিন ছিল জানিয়ে জেলেনস্কি বলেন, 'আমরা বুঝতে পারি যে আমরা কার সঙ্গে কাজ করছি।'
3
কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুয়াড়িয়া এজি মডেল একাডেমী পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার ৪০ মিনিট পর রচনামূলক প্রশ্ন হাতে পায় পরীক্ষার্থীরা। শনিবার উপজেলার দুয়ারিয়া এজি মডেল একাডেমী কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৭৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কেন্দ্রের একাধিক পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, বাংলা ১ম পত্র পরীক্ষার বোর্ড নির্ধারিত রচনামূলক প্রশ্ন কেন্দ্রে না থাকায় উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে প্রশ্ন সংগ্রহ করে প্রায় ৪০ মিনিট পর তা বিতরণ করেন কেন্দ্র কর্তৃপক্ষ। সরোজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘটনার পর ক্ষুব্ধ অভিবাবকরা কেন্দ্রের মূল ফটকে জড়ো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা ও কেন্দ্র সচিব মো: আবু সেলিম ভূইয়া অভিবাবকদের বিষয়টি বুঝাচ্ছেন এবং পরীর্ক্ষীদের লস টাইম ৪৫ মিনিট দেয়া হয়েছে বলে জানান। দুয়ারিয়া এজি মডেল একাডেমীর অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো: আবু সেলিম ভূইয়া জানান, সকালে প্রশ্ন আনতে গিয়ে আমাদের কেন্দ্রে প্রশ্নের প্যাকেটে প্রশ্ন কম মনে হলে বিষয়টি উপজেলা মাধ্যামিক কর্মকর্তাকে জানাই। তখন তিনি কেন্দ্রে এসে প্যাকেট খুলতে বলেন। কেন্দ্রে এসে প্যাকেট খুলে দেখতে পাই প্রশ্নের যে সেটে পরীক্ষা নেয়ার কথা সেই সেটই আমাদের প্যাকেটে নাই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে প্রশ্ন সংগ্রহ করে দিলে পরীক্ষা শুরু করা হয়। পরীক্ষার্থীদের লস সময় ৪৫ মিনিট দেয়া হয়। এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবীন্দ্র চাকমা জানান, শনিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল। কিন্তু দুয়ারিয়া এজি মডেল একাডেমী কেন্দ্রে বোর্ড নির্ধারিত প্রশ্নের সেট না থাকায় পরীক্ষা বিলম্বিত হয়। ওই ঘটনায় তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
6
সখীপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার কালিয়াপাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় লুৎফর রহমান নামের এক ব্যক্তি এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পে প্রতিবন্ধী, বৃদ্ধ, অসহায়, দরিদ্ররা বিনা মূল্যে চিকিৎসা সেবা নেন।কালিয়া ইউপির চেয়ারম্যান এসএম কামরুল হাসান মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
6
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চলাচলের ওপর সাত দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ সোমবার থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। জরুরি সেবা, চিকিৎসা, পচনশীল দ্রব্য ও গণমাধ্যম ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ। কলকারখানা ও কাঁচাবাজার ছাড়া বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান।এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। বিশেষ করে আসন্ন ইদুল ফিতরকে লক্ষ্য করে যারা ব্যবসার প্রস্তুতি নিয়েছিলেন তারা বড় ক্ষতির আশঙ্কা করছেন।সাত দিনের নিষেধাজ্ঞার প্রথম দিন আজ সোমবার রাস্তায় নেমে বিক্ষোভ করছেন রাজধানীর বেশ কয়েকটি এলাকার ব্যবসায়ীরা।গাউছিয়াতে বিক্ষোভ করছেন দোকান মালিকেরা। সকাল থেকে প্রায় এক হাজার দোকান মালিক-কর্মচারী রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।দোকান মালিকরা বলছেন, এখানে ১১টি মার্কেট আছে। রয়েছে ১০ হাজারের বেশি দোকান। হাজার হাজার মানুষের কর্মসংস্থান এখানে। গার্মেন্টস, বই মেলাসহ অনেক কিছু খোলা রেখে শুধু মার্কেট বন্ধ কেন-এ প্রশ্ন তাদের।নূর মেনশন দোকান মালিক সমিতির কার্যকরী সদস্য নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আমাদের এখানে হাজার হাজার দোকান আছে। সামনে রোজা, এখন ব্যবসার সময়। গত বছর এই সময় মার্কেট বন্ধ করে রাখায় আমাদের হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এবারও যদি এমন হয় তা হলে আমরা পথে বসে যাব। নজরুল ইসলাম আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা মার্কেট খুলতে চাই। আর যদি সরকার তা না দেয় তাহলে আমাদের ভর্তুকি দিতে হবে। তা না হলে আমরা আগামীকাল থেকে মার্কেট খুলে দেব।বিক্ষোভ করছেন পুরনো ঢাকার চকবাজার, বেগমবাজার , মৌলভীবাজার, বাবুবাজার , ইসলামপুর মিটফোর্ড, সদরঘাট এই এলাকার দোকান মালিকরা। তারাও স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখতে চান।দোকান মালিক-কর্মচারীরা বলছেন, সামনে রমজান, এর মধ্যে যদি দোকানপাট বন্ধ থাকে তাহলে আমরা চলব কীভাবে, বাড়ি ভাড়া দেব কোথা থেকে? আমরা সরকারের কাছে দাবি জানাই, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার অনুমতি দেওয়া হোক। নিষেধাজ্ঞার মধ্যে ব্যবসায়ীদের এই বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। তারা দোকান মালিক-কর্মচারীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছেন। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছেন।নিউ মার্কেট থানার সহকারি পুলিশ কমিশনার বলেন, আমরা মার্কেট মালিকদের সাথে কথা বলছি। তাদের বোঝানোর চেষ্টা করছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করছি।ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার ইহসানুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, সরকার ঘোষিত সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে দোকান মালিক সমিতি দোকান যেন না খুলতে পারে। সেজন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন আছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি। তারা যেন ঘরে ফিরে যান। এখানে যেহেতু রুটিরুজি ও মানবিকতার বিষয় আছে, আমরাও চাই না অ্যাকশনে যেতে। তবে বিক্ষোভকারীরা যেন কোনো প্রকার ভাংচুর না চালাতে পারে সে বিষয়ে আমরা সর্তক আছি।আরও পড়ুন:অফিস খোলা গণপরিবহন বন্ধ, ভোগান্তিতে ক্ষুব্ধ কর্মজীবীরাঢাকা-সিলেট মহাসড়কে চলছে গণপরিবহন
6
সাভারে ভাইয়ের বাসায় বেড়াতে আসার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিল্পী আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাৎ জরুরি ব্রেক করায় বাসের গেটের কাছের সিটে বসা ওই শিক্ষার্থী ছিটকে নিচে পড়েন। ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসচালক জাহিদ হাসানকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিল্পী আক্তার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সোনার ঘর এলাকার মৃত শাহালম মুন্সির মেয়ে। তিনি চট্টগ্রাম উত্তর হালিশহর এলাকায় অবস্থিত চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন। তিনি সকালে রাজধানীর সায়েদাবাদ থেকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাইয়ের বাসায় বেড়াতে যাওয়ার জন্য ওই বাসে উঠেছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানীর সায়েদাবাদ থেকে ছেড়ে আসা ওই বাস নবীনগর যাওয়ার পথে সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছালে এক যাত্রী বাসটিকে থামানোর সংকেত দেন। এ সময় চালক বাসটি থামানোর জন্য হঠাৎ ব্রেক করেন। ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, নিহতের স্বজনকে খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
6
সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্সকার্ড পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৫ নভেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী ট্যাক্স কার্ড পাচ্ছেন তারা। মাশরাফি ও তামিম ঢাকা কর অঞ্চল-১ অফিসে কর প্রদান করেন। সাকিব ঢাকা কর অঞ্চল-৭-এ কর প্রদান করেন। 'জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)' এর বিধান অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ক্ষেত্রে ৮টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। বিডি প্রতিদিন/ফারজানা
12
তথ্য বিভ্রাট করে সংবাদ পরিবেশ উচিত নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, "মানুষের কল্যাণে যারা কাজ করে তাদের তথ্য লুকানোর প্রয়োজন নেই।" সোমবার (৮ নভেম্বর, ২০২১) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত ক্র্যাব-ওয়ালটন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, "আপনারা জানেন সরকার আমাকে আরও একবছরের জন্য নিয়োগ প্রদান করেছে। আরও ১ বছর মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা পুলিশ সদস্যরা দিন-রাত ২৪ ঘন্টা কাজ করার অংগীকার নিয়েই এই চাকরিতে এসেছি। আমাদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা পরিষ্কার রাখতে চাই।" সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "তথ্য বিভ্রাট রেখে কোন প্রকার সংবাদ প্রচার করা উচিত নয়। আমরা কল্যাণকর কাজ প্রচার করতে চাই।" ডিএমপি কমিশনার বলেন, "কোভিড-১৯ মহামারির সময় সম্মুখ সারির যুদ্ধা হিসেবে পুলিশ জীবন বাজি রেখে কাজ করেছে। ডাক্তাররা জীবন হাতে নিয়ে সেবা দেয়ার জন্য হাসপাতালে গিয়েছেন। কিন্তু আমরা প্রশংসায় কৃপণ।" এ সময় তিনি সাথে করোনায়ভাইরাস মোকাবিলায় সেনাবাহিনীর অবদানের কথাও উল্লেখ করেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশন, প্ল্যানিং অ্যান্ড মিডিয়া) মো. হায়দার আলী খান। পুলিশের পাশাপাশি সাংবাদিকদরাও বেশ ঝুঁকি নিয়ে কাজ করে উল্লেখ করে তিনি জাতীয় দুর্যোগে ঝুঁকি নিয়ে কাজ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ, বিশেষ অতিথি ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও বিশেষ অতিথি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী প্রমুখ।
6
রাজধানীর আজিমপুরে সরকারি স্টাফ কোয়ার্টার থেকে মরদেহ উদ্ধার করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ইশরাত জাহান তৃপ্তির মৃত্যুর কারণ জানিয়েছেন সাফায়াত আহমেদ নামের এক শিক্ষার্থী। তিনি তৃপ্তিকে বাসা থেকে হাসপাতালে নেওয়ার পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাবির নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি নেত্রকোনায়। তৃপ্তির (২১) বাড়িও নেত্রকোনায়, আটপাড়ায়। তার বাবার নাম আলতাফ মিয়া। ইশরাত জাহান ঢাবির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে। তিনি ফজিলাতুন্নেসা হলে থাকতেন। কিন্তু হল বন্ধ থাকার কারণে তিনি তার এক বান্ধবীকে নিয়ে ওই কোয়ার্টারের ১৮ নম্বর ভবনের নিচতলায় সাবলেটে ভাড়া থাকতেন। সাফায়াত গণমাধ্যকে বলেন, শনিবার বিকালে দোকানে যাওয়ার সময় তৃপ্তি বৃষ্টিতে ভিজে গিয়েছিল। আগে থেকেই তার অ্যাজমা (হাঁপানি) ও শ্বাসকষ্টের সমস্যা ছিল। বৃষ্টিতে ভিজে শরীর খারাপ লাগায় গতকাল সে আর বাসা থেকে বের হয়নি। পরে রাতে যখন রুমের সবাই ঘুমিয়ে পড়ে, সে তখন ওয়াশরুমে যায়। ঠিক কখন সে ওয়াশরুমে গিয়েছিল, তা কেউ বলতে পারছে না। তিনি আরও জানান, ভোরের দিকে রুমমেটরা সাড়াশব্দ পায়, কিন্তু বাথরুমটি ভেতর থেকে বন্ধ ছিল। আমি অন্য জায়গায় থাকি। ইশরাতের রুমমেট ও সহপাঠী রাহনুমা তাবাসসুম রাফি আমাকে ফোন দিলে আমিও সেখানে যাই। পরে ৯৯৯-এ ফোন দেওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ৭টার দিকে অজ্ঞান অবস্থায় তৃপ্তিকে বাথরুম থেকে বের করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজিমপুর স্টাফ কোয়ার্টারের একটি বাসায় আজ রবিবার সকালে ওই ছাত্রীর মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসাটির বাথরুম থেকে তাকে উদ্ধার করার পর হাসপাতালে নিলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল সোয়া ৭টার দিকে খবর পেয়ে আজিমপুরের পলাশী সরকারি স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলায় একটি রুমের বাথরুমের দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় থেকে উদ্ধার করা হয় ইসরাত জাহানকে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, দুজন শিক্ষার্থী মিলে স্টাফ কোয়ার্টারের নিচতলায় একটি বাসায় সাবলেট ভাড়া থাকতেন। সকালে তুষ্টির রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পায়। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ওই রুমমেট ৯৯৯-এর মাধ্যমে আমাদের খবর দিলে, পরে ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। অসুস্থতাজনিত কারণে তিনি বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি শনিবার (৫ জুন) বৃষ্টিতে ভিজেছিলেন। এ ছাড়া তার ঠান্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
টানা বৃষ্টিতে সাতক্ষীরার তালা উপজেলায় বেশির ভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি, সবজি খেত, পানের বরজ, স্কুল, রাস্তা-ঘাট।গতকাল মঙ্গলবার তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে উপজেলায় ৭৫ হেক্টর জমিতে আমন ধান ও ৪২ হেক্টর জমিতে ফসলের আংশিক ক্ষতি হয়েছে।উপজেলার খলিলনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, সংযোগ খাল সংস্কার না করার কারণে খলিলনগর ইউনিয়নের প্রায় অর্ধেক অঞ্চল দাশকাটি, প্রসাদপুর, মাছিয়াড়া, উত্তর নলতা, খলিলনগর, মহান্দী ঘাট এলাকা, কাটবুনিয়া এলাকার বাড়িঘর, ফসলি জমি, কাঁচা ঘরবাড়ি, মাদ্রাসা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, তাঁর ইউনিয়নে ১৩টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মৎস্য, কৃষি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁর ইউনিয়নে প্রায় ২০-২৫টি কাঁচা ঘর ধসে পড়েছে।তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, তিন দিনের বৃষ্টিতে তার ইউনিয়নের কয়েকটি গ্রামের বসত বাড়িতে পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মৎস্য ঘের, ফসলি জমিতে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।তালা উপজেলার পানি কমিটির সাধারণ সম্পাদক, মীর জিল্লুর রহমান জানান, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে খলিলনগর, ইসলামকাটি, জালালপুর, তালা সদর, খেশরা, মাগুরার বিভিন্ন অঞ্চলের মৎস্য ঘের, সবজি খেত, রাস্তা-ঘাট ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। কপোতাক্ষ ও সালতা নদীর সংযোগ খাল ঠিকমতো খনন করলে এই ক্ষয়ক্ষতি পুষিয়ে যেত।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক জানান, তিনি প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে ক্ষতির পরিমানের তালিকা চাওয়া হয়েছে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী জানান, ভারী বর্ষণে উপজেলার অধিকাংশ মৎস্য ঘের পানিতে ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন জানান, টানা বর্ষণে কৃষি খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে আমরা পটোল, কপি, বেগুন সহ ৪২ হেক্টর ফসলি জমিতে ও আমন ধানের ৭৫ হেক্টর জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণ করা হচ্ছে। ফসলি জমি থেকে পানি সরার পরেই ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক ভাবে জানা যাবে।
6
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, 'আইনি প্রক্রিয়ায় আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু রাজনৈতিক কারণে তাকে মুক্ত করা সম্ভব হচ্ছে না। রাজপথেই বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে হবে। তিনি বলেন, দেশে বিচারিক নির্যাতন শুরু হয়েছে। আগে জানতাম পুলিশের নির্যাতন নিপীড়ন, সরকারের অত্যাচার নির্যাতন। এখন শুরু হয়েছে বিচারিক নির্যাতন। সুপ্রিম কোর্টে এমন ছিল না। নীতি নৈতিকতা বলতে দেশে আর কিছু নাই।' রোববার বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি'র আয়োজিত আলোচনা সভায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, জমিয়তে উলামায়ে ইসলামের আমীর মাওলানা রকিবউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন। ব্যারিস্টার মওদুদ বলেন, 'দেশে অত্যন্ত সংকটময় সময় যাচ্ছে। এটি অত্যন্ত স্বাভাবিক অবস্থা। এটা বিশেষ কোন সময় নয় অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। তাদের পতন অবসম্ভাবী। তাদের নির্ভর প্রশাসনের ওপর এটা কখনও হতে পারে না। এদের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। অধিকার আদায়ে তারা ঝাপিয়ে পড়বে। তারা ক্ষমতায় আছেন ঠিকই কিন্তু তারা সবাই জানেন তারা একটি দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছেন। আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করা সম্ভব নয়।' বিএনপির এই নীতিনির্ধারক বলেন,'বেগম খালেদা জিয়া কারাবন্দি আছেন ঠিকই কিন্তু তার জনপ্রিয়তা অনেক বাড়িয়েছে আওয়ামী লীগ। তাদের নেতাদের রাতে-ঘুম হয় না বেগম জিয়ার কথা চিন্তা করে। আমাদেরকে বলে আমরা নাকি একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছি। বিএনপির শক্তি হচ্ছে আওয়ামী লীগ। তাদের অত্যাচার-নির্যাতন প্রশাসনের কারণে আজকে বিএনপি অনেক শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।' তিনি বলেন, 'আমাদের ২৬ লক্ষ কর্মী যারা বিভিন্ন মামলার আসামি হয়েছে তাদেরকে যদি দশগুণ করা হয় তাহলে দুই কোটি ৬০ লক্ষ। আওয়ামী লীগের কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশ থেকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না। তাদের কারণেই বিএনপি থাকবে তাদের কারণেই আগামী শতাব্দী পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাবে।'
9
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার দুপুরে থেকে বিকাল পর্যন্ত শহরের নয়নপুর, পুনিয়াউট, পৈরতলা, মধ্যপাড়া, দক্ষিণ পৈরতলা বাস্ট্যান্ড, সরকার পাড়া, বনিকপাড়াসহ কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরের একাংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উত্তেজিত জনতা ওই কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে। কুকুরের কামড়ে গাজীউর রহমান(৭০), হনুফা (৮০), শফিক (৫৮), সিয়াম (১১), মিম আক্তার (৭), আবির (১৬), মোহন মিয়া (২২), ধন মিয়া (৬৫), হামিদ মিয়া (৯), সানিতা বেগম (৪), তানিয়া বেগম (২০), সাহেদ মিয়া (৪৮), জাহাঙ্গির মিয়া (৪০), রবিউল হোসেন (৮), ইমরান মিয়া (১২), আকাশ মিয়া (১৫), পাপিয়া বেগম (৩৩), হোসনা বেগম (২৫), তাহমিনা বেগম (১৯) সহ দেড় শতাধিক লোক আহত হয়েছেন। দক্ষিণ পৈরতলা গ্রামের গৃহবধু দোলন মল্লিক (২৮) জানান, ব্যাংকের কাজ সেরে বাড়ি যাবার পথে বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ের উপরের অংশে কামড় বসায়। আমি দ্রুত স্থান ত্যাগ করলে সেটি চলে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটি পাগলা কুকুর শহরের কয়েকটি এলাকায় রাস্তায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কামড়ে আহত করেছে। পরে উত্তেজিত জনতা কুকুরটিকে পিটিয়ে মেরেছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, বুধবার দুপুর থেকে পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন প্রচুর মানুষ। একপর্যায়ে হাসপাতাল ভরে যায়। আমরা সকলকেই প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দিয়েছি। হাসপাতালে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন সরবরাহ আসায় আক্রান্তদের সেবা দিতে কোনো সমস্যা হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা আছে। আহতদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। চিকিৎসাও দেয়া হচ্ছে প্রয়োজনমতো। বিডি প্রতিদিন/এএম
6
তুরস্কের অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জামাতা বিরাত আল-বিরাক। রবিবার স্বাস্থ্যগত কারণ তুলে ধরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি। ২০১৮ সাল থেকে আল-বিরাক তুরস্কের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
আট মাস বয়সের ওই শিশু সন্তানের জন্মগতভাবে হার্টে ছিদ্র। চিকিৎসায় জন্য ১০ লাখ টাকা প্রয়োজন। সেই চিকিৎসার অর্থের আশায় স্বামীসহ কক্সবাজারে অবস্থান করছিলেন পরিবারটি। তারা বিত্তবান পর্যটকদের নিকট হতে অর্থ সাহায্য চাইতেন। সেখান থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন আশিকুল ইসলাম আশিকের চক্র। না পেয়ে স্বামী-সন্তানকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করে বলে জানিয়েছে র্যাব। র্যাব জানায়, এ ঘটনার আগের দিনই ওই নারীর সঙ্গে পরিচয় হয় আশিকের।আজ সোমবার সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র্যাবের মুখপাত্র খন্দকার কমান্ডার আল মঈন।খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তারকৃত আশিক কক্সবাজারে পর্যটক এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতা। এই চক্রের সদস্য সংখ্যা ৩০-৩৫ জন। বিগত ২০১২ সাল হতে কক্সবাজার পর্যটক এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন। সে প্রথম ২০১৪ সালে অস্ত্রসহও গ্রেপ্তার হন। সে ও তাঁর সিন্ডিকেট পর্যটন এলাকা কক্সবাজারে চুরি, ছিনতাই, অপহরণ, জিম্মি, চাঁদাবাজি, জবরদখল, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িত। সে পর্যটন এলাকায় বিভিন্ন হোটেলে ম্যানেজারের সঙ্গে যোগসাজশে পর্যটকদের ফাঁদে ফেলে জিম্মি করত। গত বুধবার সন্ধ্যায় সংঘবদ্ধ একটি চক্র কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক নারী পর্যটককে তুলে নেয়। তারা তাঁর স্বামী-সন্তানকে জিম্মি করে ও হত্যার হুমকি দিয়ে কয়েক দফা ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।পরে খবর পেয়ে গভীর রাতে কক্সবাজারের জিয়া গেস্ট ইন নামের এক হোটেল থেকে ওই নারীকে উদ্ধার করে র্যাব। এ ঘটনায় হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে আটক করেন র্যাব সদস্যরা।এই পরিবেশে যা বলা লাগছে সেটিই বলতে হচ্ছে: ভুক্তভোগীর স্বামীঘটনার পরদিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর স্বামী চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনের বিরুদ্ধে কক্সবাজার থানায় মামলা করেন। আসামিদের মধ্যে ম্যানেজার রিয়াজও রয়েছেন। আসামিরা কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা। এজাহারভুক্ত আসামিরা হলেন-আশিকুর রহমান ও তাঁর তিন সহযোগী ইস্রাফিল খোদা ওরফে জয় ও মেহেদি হাসান ওরফে বাবু এবং হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন। আসামিদের মধ্যে জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করেছে র্যাব।এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
6
করোনার কারণে তিন সপ্তাহ ধরে ঘরে আছেন দিলশাদ নাহার কনা। এই সময়টায় শুনছেন প্রিয় শিল্পীর গান। সিনেমাও দেখছেন। তবে টেলিভিশনে খবরগুলো বেশি দেখা হচ্ছে। ফাঁকে ফাঁকে রান্নাঘরে মাকে সময় দিচ্ছেন। এর মধ্যে একটি নতুন খবর দিলেন কনা। নিজের বাসায় একটি হোম স্টুডিও গড়েছেন। কাজও শুরু করেছেন সেখানে। এসব নিয়ে কথা বললেন তিনি। করোনা পরিস্থিতিতে ঘরে থেকে সময়টা কেমন কাটছে?করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় ঘরে ঢুকে গেছি। মানসিক অস্থিরতার মধ্যে আছি। এর আগে দুই দিনের বেশি কখনো ঘরে থাকিনি। অথচ এখন টানা ঘরে আছি। শুরুতে তো ভয়ও পাচ্ছিলাম। এমন ভয় আগে কখনো পাইনি। পৃথিবীজুড়ে এসব কী হচ্ছে! আমরা কোথায় আছি, এই ভয়ংকর পরিস্থিতির কবে শেষ হবে-ভাবতে গেলে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তবে কিছুদিন হলো খানিকটা স্বাভাবিক হয়েছি। সিনেমা দেখছি, গান শুনছি। কোন ধরনের সিনেমা দেখছেন?নিজেকে চাপমুক্ত রাখার জন্য একটু কমেডি ধাঁচের সিনেমাগুলো দেখছি। সবশেষ দেখলাম হিন্দি ছবি গুড নিউজ। পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছি। এই মন খারাপের সময় হাসির সিনেমা দেখা উচিত। কিছুটা হলেও মানসিকভাবে চাঙা থাকা যাবে। আর কোন শিল্পীর গান শুনছেন?ভালো লাগার গানগুলোই শুনছি। শিল্পীদের মধ্যে আইয়ুব বাচ্চু, অরিজিৎ সিংয়ের গান শুনছি। এ ছাড়া কিছু প্রিয় রবীন্দ্রসংগীতও শোনা হচ্ছে। এর বাইরে রান্নাঘরের কাজে মাকে সময় দিচ্ছি। আপনি নিজে রান্না করেন?ডিমের ভুনা, মুরগির মাংস, মাছ, নুডলস ও ফ্রায়েড রাইস রান্না করতে পারি। যেহেতু এখন ঘরেই আছি, দু-একটি আইটেম রান্না করি। তবে বেশির ভাগ সময়ই মাকে সহযোগিতা করি। সময়টা তো স্টেজ শোর। কবে শেষবার স্টেজ শো করেন?১৭ মার্চ ঢাকার হাতিরঝিলে একটি শো ছিল। এরপর আর করা হয়নি। ৯টি শো বাতিল হয়। আপনার সঙ্গে যেসব মিউজিশিয়ান বাজান, এই সংকটে তাঁদের কী অবস্থা?তাঁদের দিনকাল ভালো যাচ্ছে না। শো থাকলে তাঁদের আয় হয়। তা দিয়েই চলেন তাঁরা। প্রতিটি শো থেকে আমরা শিল্পীরা হয়তো একটু বেশি টাকা পাই। শো না থাকলে আমরা হয়তো আরও কিছুদিন চলতে পারব। কিন্তু মিউজিশিয়ানদের কী হবে? পরিস্থিতি দ্রুত ভালো না হলে অনেক মিউজিশিয়ানের ঈদ হবে না। বিষয়টি কেমন?শীতের শুরু থেকে স্টেজ শোর মৌসুম। প্রথম দিকের শো থেকে যে আয় আসে, বেশির ভাগই খরচ করে ফেলেন সবাই। শেষের দিকের শো থেকে টাকা জমানো হয়। কারণ, রোজার সময় কোনো শো থাকে না। জমানো টাকায় ঈদ করেন তাঁরা। কিন্তু এবার তো রোজার আগে মার্চ-এপ্রিলে কোনো স্টেজ শো করাই গেল না। ছোট ও বড় পর্দার স্বল্প আয়ের শিল্পী-কলাকুশলীদের জন্য তহবিল তৈরি হচ্ছে। আপনারা শিল্পীরা এসব স্বল্প আয়ের মিউজিশিয়ানের জন্য কী পদক্ষেপ নিচ্ছেন?ওই সব জায়গায় সমিতির মাধ্যমে করা হচ্ছে। শিল্পীদের কোনো সমিতি নেই। ফলে এক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে মিউজিশিয়ানদের সহযোগিতা করার সুযোগ নেই। তবে শিল্পীরা হয়তো তাঁদের নিজ নিজ উদ্যোগে নিজের দলের মিউজিশিয়ানদের নিশ্চয়ই সহযোগিতা করছেন। আমার সঙ্গে যাঁরাই বাজান, তাঁদের জন্য কিছু একটা করার চেষ্টা করছি। শুনলাম, হোম স্টুডিও করেছেন?কখনোই ভাবিনি হোম স্টুডিও করব। এই পরিস্থিতির মধ্যে করতে বাধ্য হলাম। করোনাভাইরাসের ভয়াবহতা কবে শেষ হবে, তা আমরা জানি না। তাই কিছু কাজ চালিয়ে নেওয়ার জন্য এই ব্যবস্থা নিয়েছি।
2
বন বাঁচাতে মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছেন বিজ্ঞানীরা। কোথায় বন উজার করা হচ্ছে, কোথায় দাবানল ছড়িয়ে পড়ছে তার খবর দেবে উপগ্রহ। ব্রাজিলের তৈরি কৃত্রিম উপগ্রহ আমাজোনিয়া-১ উৎক্ষেপণ করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ২৮ ফেব্রুয়ারি অন্ধ্র প্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে পিএসএলভি-সি৫১ রকেটে চাপিয়ে মহাকাশে পাঠানো হবে ২০টি উপগ্রহ, যার মধ্যে থাকবে ব্রাজিলিয়ান স্যাটেলাইট আমাজোনিয়া-১। ব্রাজিলের বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই) তৈরি করেছে এই নজরদারি স্যাটেলাইট। আমাজন নদের পাশে প্রায় ৫৫ লাখ বর্গকিলোমিটার এলাকায় গড়ে উঠেছে সুবিশাল রেইন ফরেস্ট (বৃষ্টিপ্রবণ) আমাজন। পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেনের আমদানি হয় ওই রেইন ফরেস্ট থেকে। ১৬ হাজার প্রজাতির গাছ রয়েছে ওই রেইন ফরেস্ট। পরিবেশবিদরা এই বনকে বলেন 'পৃথিবীর ফুসফুস'। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপের সমীক্ষা বলছে, আমাজন রেইন ফরেস্টে ৭২ হাজার ৮৪৩টি দাবানলের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর প্রকোপ আগামী দিনে আরো বাড়বে। তাই বন বাঁচাতে পদক্ষেপ নিতে হবে এখন থেকেই। সেই কাজে সাহায্য করবে এই স্যাটেলাইট।
3
মিয়ানমারের উগ্র মুসলিমবিরোধী জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষু বিরাত্থুকে মুক্তি দিয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা। সোমবার প্রকাশিত এক সামরিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, বিরাত্থুর বিরুদ্ধে সবধরণের অভিযোগ খারিজ করে তাকে মুক্তি দেয়া হচ্ছে। বর্তমানে তিনি এক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কোন হাসপাতালে তিনি রয়েছেন বা মুক্তির পর তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বিবৃতিতে জানানো হয়নি। মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মান্দালয় শহরের বাসিন্দা বিরাত্থু তার উগ্রবাদী প্রচারণার জন্য খ্যাতি লাভ করেন। ২০০১ সালে দেশটিতে মুসলিমবিরোধী নাইন সিক্স নাইন দলে যুক্ত হন তিনি। ২০০৩ সালে প্রথম জেলে যান বিরাত্থু। ২০১০ সালে মুক্তি পাওয়ার পর আরো জোরদারভাবে উগ্রবাদী তৎপরতায় নিজেকে যুক্ত করেন তিনি। দুই বছর পর মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমবিরোধী উসকানি দিয়ে দাঙ্গা পরিস্থিতি তৈরির মাধ্যমে বিরাত্থু আলোচনায় আসেন। ২০১৩ সালের জুলাইয়ের টাইম ম্যাগাজিনের প্রচ্ছদচিত্রে 'বৌদ্ধ সন্ত্রাসের মুখ' শিরোনামে তার ছবি প্রকাশ হয়। উগ্রবাদী তৎপরতার জন্য মিয়ানমারের সর্বোচ্চ বৌদ্ধ কর্তৃপক্ষ ২০১৭ সালে এক বছরের জন্য ধর্ম প্রচারের জন্য তাকে নিষেধাজ্ঞা দেয়। ২০১৮ সালে ফেসবুকে তার একাউন্ট বন্ধ করে দেয়। ৫৩ বছর বয়সী এই ভিক্ষু নিয়মিতভাবেই অং সান সু চির সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন। উগ্রবাদী প্রচারণার জন্য ২০১৯ সালে মে মাসে তার বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় গত বছর বিরাত্থুকে গ্রেফতার করা হয়েছিলো। সূত্র : আলজাজিরা
3
চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকার প্রথম চালান ২০ লাখ ডোজ বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত করেছে বেইজিং। ঢাকায় নিযুক্ত চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুকে প্যাকেজিং করা টিকার ছবি পোস্ট করেছেন। বুধবার (৩০ জুন) ফেসবুকে দেওয়া বার্তায় হুয়ালং বলেন, সিনোফর্ম থেকে বাংলাদেশে পাঠানোর জন্য ২০ লাখ ডোজ টিকা প্রস্তুত। মহামারীটির নতুন তরঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে চীন আমাদের বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে। এর আগে গত ২৫ মে বাংলাদেশ চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনবে এবং এই টিকার প্রথম চালান জুনে ঢাকায় আসতে পারে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সে সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'চীন থেকে টিকা কেনার বিষয়ে আলোচনা ইতিবাচক অবস্থায় আছে। এ বিষয়ে চুক্তি প্রায় চূড়ান্ত। খুব শিগগির চুক্তি সম্পন্ন হবে।' মোমেন জানান, বাংলাদেশ চীন থেকে জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে ৫০ লাখ করে মোট দেড় কোটি টিকা কিনতে চেয়েছে। আমরা বিশ্বাস করি বিনা বাঁধায় এ টিকা আনতে পারবো।'
6
বাদশা আলম নামে এক মুদি দোকানি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করায় রাজশাহীর বাঘা উপজেলার এক নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু এখন ওই প্রেমিক আর তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগীনারী। বিষয়টি জানতে পেরে সন্তান প্রসব পর্যন্ত ওই নারীর চিকিৎসার ভার এবং ভূমিষ্ঠ হওয়ার পর তার সন্তানের লালন-পালনসহ সব ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় সাত মাস আগে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী মুদি দোকানি বাদশা আলম শারীরিক সম্পর্ক করেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে ঘটনার পাঁচ মাস পর গত ২৯ সেপ্টেম্বর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। এর পাঁচদিন পর অভিযুক্ত বাদশা আলমকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা জানান, 'ভুক্তভোগী নারীর খবরটি শোনার পর আমি বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে জানালে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।' বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম জানান, প্রতিমন্ত্রী খবরটি জানার পর স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে ওই নারীর সন্তানের লালন-পালনের দায়িত্ব গ্রহণের বিষয়টি জানিয়েছেন। বিডি প্রতিদিন/এমআই
6
বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে দরপতন হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। এতে ২৯.৭ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার লোকসান গুনেছেন প্রতিষ্ঠানটির মালিক মার্ক জাকারবার্গ, যার বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ারের দামও এদিন দেড় শতাংশ কমে গেছে বলে জানা যায়। ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ার খবরে বৃহস্পতিবারই মেটার শেয়ারের দাম পড়ে যায় ২৬ শতাংশ। ফোর্বসের তথ্যানুযায়ী মঙ্গলবার রাতেও শীর্ষ ১০ ধনীর তালিকায় জাকারবার্গ ছিলেন ৮ নম্বরে। শেয়ারের মূল্য পতনের পর শুক্রবার সকালে তার অবস্থান নেমে যায় ১২ নম্বরে। প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর এই প্রথমবারের মতো এত বেশি পরিমাণে কমল ফেসবুকো ব্যবহারকারীর সংখ্যা। এতে কমেছে মেটার লভ্যাংশ, ধাক্কা খেয়েছে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসাও। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট বিডি প্রতিদিন/কালাম
11
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি রাবারবাগানে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে দশম শ্রেণির এক ছাত্রী। স্কুল ছুটির পর মেয়েটি তার বন্ধুর সঙ্গে এই বাগানে বেড়াতে গিয়েছিল, সেখানেই ধর্ষকেরা ভয় দেখিয়ে হাত-মুখ বেঁধে মেয়েটিকে ধর্ষণ করে।খুবই দুঃখজনক এ ঘটনাটিতে পরে চারজনের নাম উল্লেখ করে মেয়েটির বাবা থানায় মামলা করেছেন। তাদের দুজন ধরা পড়েছে এবং ধর্ষণ করার কথা স্বীকার করেছে।আমাদের দেশে ধর্ষণের শিকার হওয়ার ঘটনাগুলোর মধ্যে যেকোনো আর্থিক শ্রেণির মানুষের অবদমিত যৌন তৃষ্ণার বহিঃপ্রকাশ যেমন দেখা যায়, তেমনি ক্ষমতার শক্তিতে বলীয়ান পেশিশক্তির প্রতিভূদেরও দেখা যায়। কেউ কেউ ক্ষমতার চৌহদ্দির মধ্যে বাস করে যা ইচ্ছে তা-ই ঘটানোর মতো শক্তিমান হয়ে ওঠে।ঘটনার গভীরে গেলে দেখতে পাওয়া যাবে, সামাজিক যে বন্ধনগুলো ছিল, পরিবারে ভালো-মন্দ নির্ণয়ের যে প্রয়াস ছিল, মূল্যবোধের জয়গান ছিল, সেগুলো এখন অনেকের জীবনেই কোনো অর্থ বহন করে না। মহল্লা, সমাজে গুরুজনদের কথা মেনে নেওয়ার চেয়ে স্থানীয় পেশিশক্তির কাছেই নতজানু হচ্ছে মানুষ। পৃথিবীজুড়েই এখন যাদের আদর্শ মানুষ বলা হচ্ছে, তারা হলো কোটি কোটি টাকা কামানো মানুষ। মানবতার জন্য তারা কিছু করছে কি না, সেটা বিবেচ্য বিষয় নয়, বিবেচ্য বিষয় হলো, তারা টাকা কামিয়ে কীভাবে নিজেদের রাজত্ব গড়ে তুলছে। তাদের বিশাল সম্পদের ছিটেফোঁটা গড়িয়ে পড়ছে সমাজের নানা গলিতে, আর তাতেই যেন সিদ্ধিলাভ হচ্ছে আমজনতার। এ কারণেই বিল গেটস, জাকারবার্গ, ইলন মাস্ক এই যুগের হিরো।এ রকম একটা পরিবেশে একজন সৎ শিক্ষক আদর্শস্থানীয় হয়ে উঠতে পারেন না, কিংবা যেভাবে সময় বদলে যাচ্ছে তাতে শিক্ষকদের মধ্যেও টাকাপয়সায় বড় হওয়ার দিকে ঝুঁকে পড়া অসম্ভব কিছু নয়। অর্থই মানুষের অবস্থান জানিয়ে দিচ্ছে। সেখানে নীতিকথা, সততার চেয়ে ক্ষমতাই হয়ে উঠতে পারে শক্তিমান। হয়ে উঠছেও।সামাজিক সম্মানবোধ লুপ্ত হওয়ার পথে। 'ঘুষখোর' এখন আর বড় গাল নয়। এই গাল খেয়ে কারও গায়ে ফোসকা পড়ে যায় না; বরং চাকরিতে উপরি আছে কি না, সেই প্রশ্নের ইতিবাচক উত্তরও অভিভাবকদের মনে আনন্দ দিতে পারে। এহেন অবস্থায় ধর্ষকেরা বিভিন্ন জায়গা থেকে মদদ পাবে, সে আর বলতে! পরিবারে এবং সমাজে এই যে নীতিবোধের অভাব, এই যে গুরুজনদের অবজ্ঞা করা, এই যে শর্টকাট খুঁজে নিয়ে নিজেকে জাহির করা-এসবই একটা নীতিহীন পথের দিকে মানুষকে ঠেলে দেয়। যারা ধর্ষণকারী, তারা তো এই সমাজেরই মানুষ। কী শিক্ষা পাচ্ছে তারা তাদের অভিভাবকদের কাছ থেকে, সে প্রশ্ন কি এড়ানো যাবে?সামাজিক প্রতিরোধ আর দ্রুত বিচারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে এ ধরনের খবর আরও বেশি দেখা যাবে আর তখন এ ধরনের সম্পাদকীয়গুলোকে 'অরণ্যে রোদন' বলে মনে হবে। আমরা কেউ নিশ্চয়ই সেটা চাই না।
6
নাটোরের লালপুরে হিন্দু ধর্মালম্বী এক যুবককে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়। ওই যুবকের নাম রতন সিং (২২)। তার বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রতন উপজেলার দুয়ারিয়া ইউপির টিটিয়া গ্রামের হরিপদ সিংয়ের ছেলে। রোববার রাতে তাকে আটক করে পুলিশে দেয় গ্রামের কিছু বাসিন্দা। এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, এলাকাবাসী রতনকে থানায় হস্তান্তর করেছে। পরে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
6
নাদের বখত প্রিয় অনুজ।আমার জল জোছনা ও প্রেমের শহর, কবিতা ও গানের শহর, সুনামগঞ্জ পৌরসভার পরিশ্রমী মেয়র। মেয়র নন যেনো শহরবাসীর কর্মী।উন্নয়নবান্ধব গতিময় সেবক। দিনরাত সকল উন্নয়ন নিজে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে- তদারকি করেন।তার বড় ভাই মনোয়ার বখত নেকও এমন আগ্রাসী গণমুখী চেয়ারম্যান ছিলেন।দুইবারের মেয়র আওয়ামী লীগ নেতা আইয়ুব বখত জগলুল ও দক্ষ প্রশাসক হিসেবে রাজনীতিতে সাহস-সততা দেখিয়ে দু'বার মেয়র হয়েছিলেন।দুই ভাই অকালে মারা গেছেন।তাদের বাবা হোসেন বখত ছিলেন দুর্ধর্ষ সাহসী আমৃত্যু আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক।জগলুলের পর নাদের মেয়র নির্বাচিত হন। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত সেখানে তার শহরবাসীর জীবন নিরাপদ রাখতে, সুরক্ষা দিতে, জীবাণুমুক্ত রাখতে লড়ছেন ঝুঁকির মুখে। মানুষকে ভালোবাসা, নিজেকে বিপদে উজার করে নিবেদিত করার চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? পৃথিবীর অনেকের মতোন, দেশের দুঃসময়ে লড়াকু যোদ্ধাদের সাথে আমাদের ছোট ভাই নাদের পিছিয়ে নেই। শহরকে জীবাণুমুক্ত রাখতে ফায়ার ব্রিগেডের কর্মীদের নিয়ে নিজে শহরের অলিগলিতে জীবাণুনাশক ওষুধ স্প্রে করতে অনন্য সাধারন ভূমিকা রাখছে। আল্লাহ নাদেরসহ সবার পরিশ্রম কবুল করে মানুষকে হেফাজতে রাখুন।নাদেরের এ সাহস আমরা ভুলবো না। আল্লাহ করুণাময় তাকেসহ সবাইকে নিরাপদ রাখুন। নাদেরকে আমি বলেছি তুমি তোমার কর্মীসহ পিপিই নিয়ে মুভ করো। কে কি বললো দেখার দরকার নেই।নিরাপদ থাকতে হবে নিজেকে।এ ভয়ঙ্কর ভাইরাসে একজন আক্রান্ত মানে অনেকেই আক্রান্ত হওয়া। লেখক : নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন। বিডি-প্রতিদিন/শফিক
2
তৃতীয় দফার ভোটের আগে আরও জমজমাট হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ভোটের প্রচার। হেলিকপ্টারে চেপে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন উভয় পক্ষের নেতারা।বিজেপি প্রার্থীদের হয়ে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুটি জনসভা করেছেন। কম যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি সভা করেছেন চারটি। এ ছাড়া অন্যান্য তারকা প্রচারকেরা তো রয়েছেনই।এবার পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে সব জায়গাতেই উঠে আসছে 'খেলা হবে' কথাটি। মোদি ও মমতা দুজনের মুখেই, 'খেলা হবে'। আজও শোনা গেল-খেলা হবে! তবে দু-পক্ষের খেলা দু রকমের। তৃণমূল ও বিজেপির প্রচারের আলোয় বাম-কংগ্রেস জুটি অবশ্য অনেকটাই পেছনে পড়ে গেছে।প্রথম দু-দফার ভোটপর্ব শেষ হয়েছে। তৃতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার ৩১ কেন্দ্রে ভোট হচ্ছে। রাজ্যের ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৬০টিতে ভোট হয়ে গেছে। শেষ দফার ভোট ২৯ এপ্রিল। আর ভোট গণনা হবে আগামী ২ মে।এরই মধ্যে ভোট হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র নন্দীগ্রামেও। এবার সেখানে তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়েছেন তৃণমূলেরই দলত্যাগী নেতা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে। নন্দীগ্রামে ভোটপর্ব শেষ হলেও বাকি আসনের জন্য প্রচারের ঝড় তুলছেন মমতা। তাঁর আক্রমণের লক্ষ্য বিজেপি। বিজেপি বহিরাগত সন্ত্রাসীদের এনে রাজ্য দখল করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।বসে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনিও মমতার বক্তব্যের জবাব দিচ্ছেন। হরিপাল ও সোনারপুরের সভা থেকে সুর করে, মমতাকে 'দি-দি' বলে সম্বোধন করে কটাক্ষ করে মোদি বলেন, 'বাংলার দই-মিষ্টির স্বাদই আলাদা। এত তিক্ততা কোথা থেকে পান দিদি?'আমফানের সময় কেন্দ্র থেকে পাঠানো টাকা তৃণমূল লুট করেছে অভিযোগ তুলে মোদি বলেন, 'দিদি আপনি টিএমসির গুন্ডাদের সামলান। ওদের বলুন এখানে মোদি এসেছে, ওদের গুন্ডাগিরি চলবে না।'পাল্টা আক্রমণে ভুল করেননি মমতাও। তাঁর বক্তব্য, বিজেপি মিথ্যা কথা বলছে। ছদ্মবেশী ধার্মিক পেছন থেকে ছুরি মারে। তাঁর সাফকথা, 'বিজেপি চাইছে বাংলাকে ভাগ করে নাও, দখল করে নাও।' বিভাজন ঘটাতে চাইছে বাংলার, এ দাবীও করেন তিনি।পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও ভোট হচ্ছে। আগামী মঙ্গলবার সেখানে শেষ দফায় ৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে ৮৬টি কেন্দ্রে ভোট হয়ে গেছে।আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ, আসাম ছাড়াও তামিলনাডু, কেরালা ও পণ্ডীচেরিতেও ভোট হবে। এই তিন রাজ্যে এক দফাতেই ভোট হচ্ছে। পাঁচ রাজ্যের এবারের বিধানসভা ভোট ভারতীয় রাজনীতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ভোটেই প্রমাণ হবে, বিজেপির মোদি-ম্যাজিক কতটা কাজ করছে ভারতের রাজনীতিতে।বামদের কাছে এখন চ্যালেঞ্জ, একমাত্র বামশাসিত রাজ্য কেরালায় সরকার ধরে রাখা। তৃণমূলের যেমন পশ্চিমবঙ্গের ক্ষমতা ধরে রাখা অস্তিত্বের লড়াই, তেমনি কংগ্রেসের উত্তর-পূর্বাঞ্চলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নির্ভর করছে আসামের ওপরই। তাই গোটা দেশের নজর এই পাঁচ রাজ্যে।
3
ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছেই ভয়াবহ বোমা বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত শনিবার এ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অনেকে। এ তথ্য জানিয়েছে বিমানবন্দরের কয়েকজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা। বিস্ফোরণের কারণ জানা যায়নি। সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, এখনো কোনো সংগঠন দায় স্বীকার করেনি।এডেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের রাজধানী হিসেবে পরিচিত। বিমানবন্দরের দুজন নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিমানবন্দরের প্রবেশপথের সামনে একটি ট্রাকে এ বিস্ফোরণ হয়। ট্রাকে পেট্রোলিয়াম ছিল। বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের ঘরের জানালার কাচ ভেঙে যায়।এর আগে চলতি মাসের প্রথম দিকে এডেনে সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলা চালানো হয়। মারা যান ছয়জন। তবে বেঁচে যান শহরের গভর্নর।
6
ভাওয়ালের শালবনে ছিন্নমূল শিশুকে হত্যার অভিযোগে করা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকেই খালাস দিয়েছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের বেঞ্চ এই রায় দেন।তবে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ১৯ পুলিশের কেউই সাক্ষ্য দিতে না আসায় তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন আদালত।আসামিদের আইনজীবী শিশির মনির বলেন, 'নথি অনুযায়ী দেখা যায়, রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা গেলে উৎসুক জনতার ভিড় জমে। তখন মরদেহ দেখতে যান শংকর চন্দ্র দেবনাথ এবং মো. জাকির হোসেনও। পুলিশ ওই সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। টাকা নিয়ে অন্যদের ছেড়ে দিলেও এই দুজন টাকা দিতে না পারায় তাঁদের আটক রাখা হয়। পরে দুজনকে নিয়ে যাওয়া হয় গাজীপুরের শালবন এলাকায়। সেখানে উদ্ধার করা শিশুর কঙ্কাল দেখিয়ে বলা হয় এই হত্যাকাণ্ড তাঁরা ঘটিয়েছেন। আর ওই ঘটনায় ২০০৫ সালের ১০ এপ্রিল গ্রেপ্তার দেখানো হয়।'শিশির মনির আরও বলেন, 'নথি অনুযায়ী মাথা উদ্ধার করা হয় ঢাকা থেকে। এ জন্য ঢাকায় মামলা হয়। আর হত্যার বিষয়টি স্বীকার করাতে দুজনকে রিমান্ডে নিয়ে বেদম মারধর করে পুলিশ। পরে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত মর্মে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আর ওই জবানবন্দির কারণেই ২০১৬ সালের ২১ মার্চ তাঁদের মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন।'শিশির মনির আজকের পত্রিকাকে বলেন, 'আসামিরা গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন। আমরা এই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে আদালতে আবেদন করব।'এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান আজকের পত্রিকাকে বলেন, 'মাথা উদ্ধারের পর পুলিশ ডেকে তাঁদের আটক করা হয়। পরে রাতেই তাঁদের নিয়ে গাজীপুরে গিয়ে দেহ উদ্ধার করা হয়। সাক্ষী হয়তো নিম্ন আদালতে প্রমাণ দিতে পারেনি। সাক্ষ্য-প্রমাণে হয়তো প্রমাণ হয়নি। আর ট্রেনে কাটা পড়লে পুলিশ তো ফৌজদারি মামলা করে না।'শাহীন আহমেদ খান আরও বলেন, 'হাইকোর্টে প্রমাণ হয়েছে প্রসিকিউশন বিষয়টি প্রমাণ করতে পারেনি। এ জন্যই তাঁদের খালাস দেওয়া হয়েছে।' ওই শিশুর কোনো পরিচয় জানা যায়নি বলেও জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
6
মানিকগঞ্জের সিংগাইরে বৈধ-অবৈধ মিলিয়ে ৬০ ইটভাটায় জ্বলছে আগুন ,পুড়ছে ফসলি জমির প্রাণ। প্রতি বছরই কমছে ফসলি জমি। এ উপজেলার ৭টি ইউনিয়নে এ বছর ৬০টি ইটভাটা চালু রয়েছে। প্রতিদিন প্রায় ৪শ মেট্রিক টন কয়লা পোড়ানো হচ্ছে ওইসব ভাটায়। যার বিরুপ প্রভাব পড়ছে পরিবেশ, কৃষি ও প্রাণী জগতে। জনস্বাস্থ্য পড়েছে হুমকিতে। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, উপজেলার বলধারা ইউনিয়নে ২৯টি, চান্দহরে ১০টি, বায়রাতে ৭টি, জামির্ত্তায় ৬টি, চারিগ্রামে ৩টি, সিংগাইর সদরে ৩টি ও ধল্লাতে ২টি ইটভাটা চালু রয়েছে। যার ফলে দূষণের কবলে পড়েছে পুরো এলাকা। আবাসিক এলাকা ও ফসলি জমিতে এসব ইটভাটা গড়ে ওঠায় হ্রাস পেয়েছে খাদ্যশস্য উৎপাদন। নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, বসতবাড়ির ফলজ-বনজ গাছপালা। এছাড়া, সরকার হারাচ্ছে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব। লাইসেন্সবিহীন ইটভাটা উচ্ছেদ এবং বৈধগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণে কার্যত কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি এ মৌসুমে। ইট তৈরির প্রধান উপকরণ বিপুল পরিমাণ মাটির যোগান দিতে প্রতি বছরই ৪-৫ শ বিঘা ৩ ফসলি জমি জলাশয়ে পরিণত হচ্ছে। বলধারা ইউনিয়নের উত্তর পারিল গ্রামের মো. আসলাম হোসেন অভিযোগ করে বলেন, হাইকোর্টে আমার দায়ের করা রীটের প্রেক্ষিতে বলধারা জলিল কোম্পানির মালিকানাধীন সফর ব্রিকস নামের ইটভাটাটি বন্ধের নির্দেশ দিলেও মালিকপক্ষ প্রশাসনকে ম্যানেজ করে ভাটাটি চালু রেখেছে। জামির্ত্তা ইউনিয়নবাসীর আবেদনের প্রেক্ষিতে গেল বছরের সেপ্টেম্বরে ২-৩ ফসলি জমির মাটি কাটা বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তারপরও থেমে নেই মাটি কাটার কর্মযজ্ঞ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সরেজমিন বলধারা ইউনিয়নের হোনাখালী চকে দেখা গেছে, প্রকাশ্য দিবালোকে কাটা হচ্ছে ফসলি জমির মাটি। ট্রলি যোগে নেয়া হচ্ছে পার্শ্ববর্তী মহর ও কুদ্দুছ কোম্পানিরর ইটভাটায়। স্থানীয়রা জানান, দিনের পাশাপাশি রাতেও চলে মাটি কাটা। ফসলি জমি রক্ষায় ২০১৩ সালের পরিবেশ আইন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন জমির মালিকসহ সচেতন সিংগাইরবাসী। এ প্রসঙ্গে সিংগাইর উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক কুদ্দুছ কোম্পানি বলেন, এ বিষয়ে সাক্ষাতে কথা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. টিপু সুলতান সপন বলেন, ইটভাটাসহ বিভিন্ন কারণে প্রতি বছর ০.৭০% হারে ফসলি জমি হ্রাস পাচ্ছে। তবে এ এলাকায় ব্যাপকহারে ইটভাটা গড়ে উঠার কারণে ফসলি জমির টপ সয়েল কেটে নেয়ায় ফসল উৎপাদন কমে যাচ্ছে ও পরিবেশের ক্ষতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মোতাবেক কোনো ফসলি জমি থেকে মাটি কাটতে দেয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ রানা বলেন, বিষয়টি আমি এসিল্যান্ড ও ইউএনওকে গুরুত্বসহকারে দেখার জন্য বলবো।
6
তিন দিনের ব্রিটেন সফরে এসে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে লন্ডনের মেয়র সাদিক খানকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য। এর পর খোদ রানি ভিক্টোরিয়ার শরীর স্পর্শ করে প্রোটোকল ভাঙার অভিযোগ উঠল মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রানি দ্বিতীয় এলিজাবেথের ভূমিকার ভূয়শী প্রশংসা করে বিবৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। বিবৃতির শেষে উঠে দাঁড়ানোর সময় ৯৩ বছর বয়সী রানির পিঠে হাত দিয়ে স্পর্শ করেন তিনি। রয়্যাল পরিবারের আভিজাত্যের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কতটা ওয়াকিবহাল তা নিয়ে প্রশ্ন ওঠে। উল্লেখ্য, অলিখিত প্রচলন রয়েছে, স্পর্শ করা যায় না রানি ভিক্টোরিয়াকে। তবে, রয়্যাল পরিবারের সঙ্গে কেমন আচরণ করা উচিত, তার লিখিত কোনো উল্লেখ নেই। এমনকি রয়্যাল পরিবারের ওয়েবসাইটেও এ বিষয়ে কিছু বলা নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু অলিখিত নিয়ম রয়্যাল পরিবারে মেনে আসা হচ্ছে, যা আমন্ত্রিত অতিথিরাও ওয়াকিবহাল থাকেন। সে ক্ষেত্রে বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই উলটো পথে হেঁটেছেন। এর আগে রানির সঙ্গে সাক্ষাতের সময়ও বিতর্ক তৈরি হয়েছিল। এক সঙ্গে হাঁটার সময় রানিকে ছাড়িয়ে কয়েক কদম এগিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। যা রয়্যাল পরিবারে অভব্য আচরণ বলে মনে করা হয়। তবে, ট্রাম্প এ সব বিষয়ে সব সময় ডোন্ট কেয়ার মনোভাব। না হলে এক বছর আগে রানিকে দেওয়া উপহার বেমালুম ভুলে যান! ভাগ্যিস গিন্নি মেলানিয়া মনে করিয়ে দেন, তিনিই রানিকে একটি ঘোড়ার মূর্তি উপহার দিয়েছিলেন। সে যাত্রায় রানির মান বাঁচিয়ে দেন মেলানিয়া।সূত্র : জি নিউজ
3
'কাঁদো নদী কাঁদো' শিরোনামে প্রথম আলো ৪ ফেব্রুয়ারি বিশেষ আয়োজনে সচিত্র প্রতিবেদন করেছে তুরাগ, বালু বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদ-নদী নিয়ে। নদ-নদীর এই করুণ রুগ্ণ দশা দেখে সবার মন ভারাক্রান্ত হওয়ার কথা। এসব নদ-নদী মরে যাচ্ছে। নদ-নদীগুলোকে হত্যা করা হচ্ছে। নদ-নদী দখলকারী ও দূষণকারীরা তাদের সন্তানদের কথা, পরবর্তী প্রজন্মের কথা ভাবে না। নগদ মুনাফাই তাদের মুখ্য। অথচ এই নদ-নদীগুলোকে যত্ন করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া আমাদের কর্তব্য। শৈশবে নদীর যে রূপ দেখেছি, নদী বলতে চোখের সামনে যে ছবি এখনো ভেসে ওঠে, তার বিচারে এসব নদ-নদী এখন যেন মৃত। সারা দেশেই মানুষের অত্যাচার ও লোভ-লালসার শিকার হয়ে নদ-নদীগুলো মরে গেছে অথবা মুমূর্ষু। এসব নদ-নদী নিয়ে বাংলায় কোনো কবি, গীতিকার নতুন নতুন কবিতা ও গান কীভাবে রচনা করবেন? রবীন্দ্র জৈনের গানের একটি লাইন আছে, 'চন্দ্র সুরুজ নিয়ে বুকে, বেশ তো আছিস মনের সুখে'। মধুমতী নদীকে নিয়ে গান। 'চলিস বয়ে কোনখানে/ নাম না জানা উজানে/ কোন পাড়ে ছিলিস রে তুই/ নেমে এলি কার টানে'। পরের লাইনটি আরও হৃদয়স্পর্শী, 'তোকে নিয়ে আমার জীবন স্নেহ মায়ায় ভরানো'। মধুমতী আর শিল্পীর জীবন স্নেহ-মায়ায় জড়ানো। বিশ্ববিদ্যালয়-জীবনে টেপরেকর্ডার বাজিয়ে জগন্নাথ হলের ২২৯ নম্বর কক্ষে গানটি শুনতাম। মন উদাসী হয়ে চলে যেত কোন দূরের গ্রামে, যেখানে নদী, নীলাকাশ, মানুষ একাকার। আবেগে বুকটা হু হু করে উঠত। নদী নিয়ে কত গান আছে আমাদের-প্রেমের, আনন্দের, ভালোবাসার, বিরহের। 'এই কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়'। এখন তুরাগ নদের দুই কূলে বসে থাকার অবস্থা কি আছে? ভালো খবর হলো, হাইকোর্ট ৩ ফেব্রুয়ারি নদীকে 'লিগ্যাল পারসন, জুরিসটিক পারসন ও জীবন্ত সত্তা' হিসেবে ঘোষণা করেছেন। আইনজ্ঞরা বলেছেন, নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে দেওয়া রায় দেশের ইতিহাসে প্রথম। তাঁদের মতে, একজন মানুষ যেমন আইনগত অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পান, নদীরও তেমন আইনগত অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হলো (প্রথম আলো ৪ ফেব্রুয়ারি)। আদিবাসী মানুষের বিশ্ববীক্ষা, জীবনধারা ও সংস্কৃতিতে নদী ও প্রকৃতির প্রাণের কথা হাজার বছর আগেই বলা হয়েছে। আমাদের সংস্কৃতিতে মনে করা হয়, জগতের সবকিছু পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে। মানুষ সবকিছুর সঙ্গে যুক্ত। সবার প্রাণ আছে। সবই মূল্যবান ও পবিত্র। আকাশ, বাতাস, পশুপাখি, লতাপাতা, ফুল, বৃক্ষ, নদী, প্রজাপতি-সবার অভিন্ন নিশ্বাস। ১৮৫৪ সালে চিফ সিয়াটল এক চিঠিতে লিখেছিলেন, 'ধরিত্রী আমাদের জননী। নদী আমাদের বোন: দ্য রিভার্স আর আওয়ার সিস্টার্স। তারা আমাদের তৃষ্ণা মেটায়। এই যে নদীর জল ঝিলমিল বয়ে যাচ্ছে, এ শুধু জল নয়, এ আমাদের পূর্বপুরুষের রক্ত। ঝরনার জলের মর্মরে আমাদের পিতৃপুরুষের আত্মার কণ্ঠস্বর শোনা যায়। সুতরাং তোমরা নদীকে যত্ন করো, যেমন তোমরা তোমাদের বোনদের যত্ন করো।' এ কথাগুলোর মধ্যে নদী, প্রকৃতি ও পৃথিবী সম্পর্কে আদিবাসীদের দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। টাইটানিক চলচ্চিত্রের বিখ্যাত নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও তাঁর রেভেন্যান্ট ছবির জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার গ্রহণের সময় বলেছেন, 'আমি এই পুরস্কার বিশ্বের সব আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে ভাগ করে নিচ্ছি, যাদের এই ছবিতে প্রতিনিধিত্ব রয়েছে। এখন সময় এসেছে আদিবাসীদের ইতিহাসকে স্বীকৃতি দেওয়ার এবং তাদের ভূমিকে করপোরেট আগ্রাসন ও বহিরাগতদের প্রতারণা থেকে রক্ষা করার।' আদিবাসী নৃগোষ্ঠীগুলোর জীবন ও জগৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি বা বিশ্ববীক্ষা নদী রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। হাইকোর্টের রায়ে নদী কমিশনকে দেশের সব নদ-নদী সুরক্ষা, সংরক্ষণ, শ্রীবৃদ্ধিসহ সব ধরনের বহুমুখী উন্নয়নে অভিভাবক হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা আশা করব, নদী কমিশন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমি যখন ময়মনসিংহ যাই, তখন তুরাগ নদের ধার ঘেঁষে বাঁধের রাস্তা দিয়ে যাই। কোনো গবেষণার দরকার পড়বে না, প্রকাশ্য দিবালোকে কীভাবে নদ দখল হয়ে যাচ্ছে, তুরাগ নদ তার প্রমাণ। নদের ওপরে এত নিষ্ঠুরতা ও অত্যাচার অন্য কোনো জাতি করে কি না আমি জানি না। আদালতের রায়ের নির্দেশনায় বলা হয়েছে, দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিটি শ্রেণি, বিভাগ ও শিক্ষাবর্ষে প্রতি দুই মাসে অন্তত এক দিন নদী বিষয়ে কমপক্ষে এক ঘণ্টার সচেতনতামূলক ক্লাস নিতে হবে। এতে নদীর প্রয়োজনীয়তা, উপকারিতা ইত্যাদি বিষয় থাকবে। দেশের শিল্প-কারখানা, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগেও তিন মাস অন্তর দিনব্যাপী নদীবিষয়ক আলোচনা ও সেমিনার করার নির্দেশনা দেওয়া হয়েছে। জানি না, এসব ক্লাস ও সেমিনারের কারিকুলাম বা মডিউল কী হবে। সমাজের সর্বস্তরে, প্রতিটি পরিবারে আমাদের সন্তানদের কাছে এই শিক্ষা ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়া হোক: নদীরও জীবন আছে, নদী কথা বলে, নদীরও সুখ-দুঃখ, হাসি-আনন্দ আছে। নদী ও মানুষ পরস্পর ভাইবোন। মানুষ নদী দখল করবে না, বরং নদীর যত্ন করবে। উভয়ের জন্য, উভয়ের কাছে উভয়ই সমান মূল্যবান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীর পানি দূষণমুক্ত ও স্বচ্ছ রেখে যাওয়া আমাদের সবার কর্তব্য। আমরা অনেক কিছু হারিয়েও আদিবাসী মানুষের জীবনধারা ও বিশ্ববীক্ষা থেকে কত কিছু শিখতে পারি। মানুষ অবোধের মতো প্রকৃতিকে জয় করতে চায়। প্রকৃতিকে পরাস্ত করে জয় করার কিছু নেই। বরং মানুষ ও প্রকৃতি একাকার হয়ে আছে। কেউ কাউকে পরাস্ত করার ভাবনা ভুল। প্রকৃতিকে আপন ভেবে ভালোবাসার শিক্ষা ও সংস্কৃতিচর্চা আমরা কবে শুরু করব? সঞ্জীব দ্রং সংস্কৃতিকর্মী ও কলাম লেখক []
8
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক সহউপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহিনুর রহমান সপরিবারের করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক ড. শাহিনুর রহমান নিজেই।শাহিনুর রহমান বলেন, 'পরিবারের সবার ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে গত বৃহস্পতিবার কুষ্টিয়া সদর হাসপাতালে করোনা পরীক্ষা করাই। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায় আমরা সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছি। সপরিবার বলতে আমার স্ত্রী ইংরেজি সাহিত্য বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. সালমা সুলতানা এবং ১০ বছর বয়সী ছেলে সুহৃদ মানিক রহমান। বর্তমানে আমরা চিকিৎসকের তত্ত্বাবধানে নিজেদের বাসায় আইসোলেশনে আছি।' সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন এবং সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
6
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। যা হাসপাতালটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদের মধ্যে করোনায় ৯ ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৬ জন চিকিৎসাধীন। নতুন ভর্তি ৮৪ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১২৬৩টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩৭০ জন করোনা শনাক্ত হন। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত।
6
মাছ ধরার একটি নৌকায় ভাসানচর থেকে পালানোর চেষ্টায় ছিল ৪০ রোহিঙ্গা। গত ১৪ আগস্ট বঙ্গোপসাগরে এটি ডুবে যায়। এতে ১১ জন মারা যায়। জীবিত উদ্ধার হয়েছে ১৫ জন। ১৬ জন এখনো নিখোঁজ। এ ছাড়া ভাসানচর থেকে পালানো চেষ্টাকালে গত মে থেকে কমপক্ষে ২০০ রোহিঙ্গা আটক হয়েছে। এ সংখ্যা আরও বেশি বলে ধারণা মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর।এ অবস্থায় রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা নিশ্চিত না হলে ভাসানচরে কার্যক্রম শুরু করা যাওয়া উচিত হবে না জাতিসংঘের-এমনটিই বলেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। আজ মঙ্গলবার ওয়েবসাইটে রোহিঙ্গা নিয়ে এক বিবৃতিতে এ কথা বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের উচিত রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচর থেকে বের হওয়ার অনুমতি দেওয়া। যাতে তাঁরা নিরাপদে কক্সবাজারে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে পারেন। বর্তমানে সরকার জাতিসংঘের সঙ্গে মিলে ভাসানচরে কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে। এতে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পাওয়া উচিত। সেই সঙ্গে ভাসানচরে থাকা রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা থাকা উচিত।বিবৃতিতে এইচআরডব্লিউয়ের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি ভাসানচরকে জেলখানার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ভাসানচরে স্বেচ্ছায় পুনর্বাসন এবং চলাচলের স্বাধীনতা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের নিশ্চয়তা একটি 'ধাপ্পাবাজি'। ভাসানচর যে নিরাপদ ও বাসযোগ্য এবং সেখানে বিনা বাধায় চলাচল করা যায় তা বাংলাদেশ সরকারকেই প্রমাণ করতে হবে।ভাসানচর থেকে পালানোর চেষ্টা করা ৩৬ বছর বয়সী এক পুরুষ নৌকাডুবিতে তিন সন্তানকে হারিয়েছেন। নিরাপদে পরিবারকে চট্টগ্রাম পৌঁছে দেওয়ার জন্য দালাল ৩০ হাজার টাকা নিয়েছিল। নৌকাডুবির পর তাঁকে উদ্ধার করে আবারও ভাসনচরে নিয়ে আসা হয়। সেখানে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। সেখানে পুলিশ কর্মকর্তা তাঁকে শাসিয়ে বলেন, বাচ্চাদের সঙ্গে আপনিও ডুবে মরে গেলে ভালো হতো!জুলাইতে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পুনর্বাসন করা হবে। এটি বোধগম্য নয় কীভাবে ভাসানচরে এক লাখ রোহিঙ্গা বাস করবে। যেখানে ২০ হাজার রোহিঙ্গাকে নিরাপত্তা কর্মীদের নির্যাতনের শিকার হতে হয়। সেই সঙ্গে রয়েছে অপ্রতুল স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য এবং জীবিকা ও শিক্ষার অভাব।জাতিসংঘ ভাসানচরে কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে। শরণার্থীদের চলাচলের স্বাধীনতার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষকে জাতিসংঘের চাপ দেওয়া উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
6
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সদর দপ্তর। এক অফিসিয়াল নোটিসে আগামী কয়েকদিন স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিয়েছে- যা শুধু বিসিসিআইয়ের মুম্বাই সদর দপ্তরের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে কেউ চাইলে অফিসে যেতেও পারবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এশিয়া নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)। বুধবার (১৯ মার্চ) থেকে মুম্বাইয়ে বন্ধ রাখা বিসিসিআই অফিসের কার্যক্রম সচল রাখতে বাসায় বসে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে সংস্থাটির সব কর্মীকে। জানা গেছে, ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কর্মীরা চাইলে 'অফিসে না এসে বাসায় বসে কাজ করতে পারেন'। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে দেশটিতে। সংবাদ সংস্থা এএনআই ১৬ মার্চ (সোমবার) টুইটে জানায়, 'মুম্বাই সদর দপ্তরের সব কর্মীকে ১৭ মার্চ থেকে বাসায় বসে কাজের সুযোগ দেয়া হয়েছে। তবে কেউ অফিসে আসতে চাইলে আসতে পারেন।' ভারতে এখন পর্যন্ত ২৭৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩ জনের। দেশটির স্বাভাবিক জীবনযাত্রায়ও এর ব্যাপক প্রভাব পড়েছে। প্রভাব পড়েছে দেশটির ক্রিকেটেও। এরই মধ্যে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে আইপিএল এবং ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। স্থগিত রাখা হয়েছে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টও। করোনার সংক্রমণে বিশ্বের প্রায় সব ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধ বা স্থগিত রাখা হয়েছে। ইউরোপের শীর্ষ চার ফুটবল লিগ ছাড়াও স্থগিত করা হয়ে দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। এমনকি শঙ্কা আছে টোকিও অলিম্পিক ঠিক সময়ে শুরু হওয়া নিয়েও। বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ১০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৭ জন। এদিকে বাংলাদেশে প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর খরব জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
12
অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে যাওয়া সাত মৌয়ালকে ১৫ বস্তা চিনি ও নকল মধু তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে বনকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খাল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আব্দুস সাত্তার মোড়ল (৪০), কুবাত আলী (৫০), শাহাদাৎ হোসেন (৫০), সাহেব আলী (৫২), ইয়াছিন গাজী (৪৫), আব্দুল মজিদ (৫০) ও আবু বক্কার (৫২)। তারা সবাই শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা ও পদ্মপুকুরের গড়কোমরপুর গ্রামের বাসিন্দা। বনকর্মীরা জানান, বৃহস্পতিবার সোরা গ্রামের আব্দুল হাকিম শেখের পক্ষে ১৫ জনের একটি মৌয়াল দল মধু কাটতে যাওয়ার জন্য বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিপত্র নেয়। এরপর শুক্রবার বিকেল গোপনে খবর আসে- কয়েকজন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করে চিনি জ্বালিয়ে মধুর সঙ্গে মেশাচ্ছেন। এরপর সন্ধ্যায় বনকর্মীরা গিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় ফিটকিরি, ড্রাম, দা, কুড়াল ও বৈদ্যুতিক বাল্ব, মধুর চাক, মধুর ফ্লেভার ও চিনিসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার সুলতান আহমেদ জানান, সুন্দরবনের গভীরে গিয়ে চিনি জ্বালিয়ে মধু তৈরির সঙ্গে একটি চক্রকে আটক করা হয়েছে। তাদের বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, বনবিভাগ ভেজাল মধু তৈরির সঙ্গে জড়িতদের ধরতে তৎপর রয়েছে। স্থানীয়রা তথ্য দিয়ে সহায়তা করলে এ ধরনের সব অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় আনা যাবে।
6
বাংলাদেশ ও ভারতের ৭ সাহিত্যিক এবং এক লিটলম্যাগকে সম্মাননা দিয়েছে পশ্চিমবঙ্গের শিল্পসাহিত্য বিষয়ক পত্রিকা 'ঐহিক'।বৃহস্পতিবার কলকাতায় সল্টলেকের সেন্ট্রাল পার্কে চলমান কলকাতা আন্তর্জাতিক বইমেলার মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশিরা হলেন- কবি জুয়েল মাজহার এবং কবি আশরাফ আহমদ। পশ্চিমবঙ্গের সম্মাননাপ্রাপ্তরা হলেন- কথাসাহিত্যিক অভিজিৎ সেন, সৈয়দ কওসর জামাল, কবি গৌতম চৌধুরী, অমর্ত্য মুখোপাধ্যায় ও রাহুল পুরকায়স্থ। ছোটকাগজ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে কুবোপাখি পত্রিকাকে। কুবোপাখির সম্পাদক অতনু ভট্টাচার্য এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-দূতালয় প্রধান শেখ জামাল ও প্রথম সচিব (গণমাধ্যম) ড. মো. মোফাকখারুল ইকবাল। সম্মাননা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে কবি জুয়েল মাজহার বলেন, আমি শুধু আমার নিজের বাবুই পাখির বাসা নির্মাণ করতে চেয়েছি। নিজের মতো ভাষা ও চারিত্র্য নির্মাণ করতে চেয়েছি। জানি না কতটুকু পেরেছি। বাংলাদেশ থেকে সম্মাননাপ্রাপ্ত আরেক কবি আশরাফ আহমদ বলেন, আলো থেকে দূরে থাকায় আমাকে দেখা যায় না। চার দশক ধরে কবিতা লিখছি, কিন্তু এটাই আমার প্রথম পুরস্কার। তাও কলকাতা থেকে ঔপন্যাসিক অভিজিৎ সেন বলেন, আমার লেখা খুব বেশি লোকে পড়ে না, অস্বস্তি হয়। কিন্তু কিছু মানুষ আছেন যারা পড়েন। পাশে বসে সাহস যোগান। যারা পড়েছেন, যারা পড়েননি- সবাইকে অনুরোধ পড়ার জন্য। অনুষ্ঠানের সঞ্চালক ও ঐহিক সম্পাদক তমাল রায় বলেন, ১৯৯০ সালে ঐহিকের যাত্রা শুরু। এবারে ত্রিশ বছরে পড়লো। এই ত্রিশ বছরে আমরা অনেক অপ্রচলিত বিষয় নিয়ে সংখ্যা প্রকাশ করেছি। সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কবি কালীকৃষ্ণ গুহ, একরাম আলি, জহর সেন মজুমদার, মৃদুল দাশগুপ্ত, সুব্রত সরকার, সৌমনা দাশগুপ্ত, উমাপদ কর, চৈতালি চট্টোপাধ্যায়, সমরজিৎ সিংহ, স্বপন রায়, অতনু বন্দোপ্যাধ্যায়, তৃপ্তি সান্ত্রা, ঔপন্যাসিক অমর মিত্র, ঐহিকের সম্পাদকমণ্ডলীর সদস্য চিত্রালী ভট্টাচার্য ও অগ্নিজিৎ, বাংলাদেশের কথাসাহিত্যিক নাসরীন জাহান, মশিউল আলম, ঐহিক বাংলাদেশের সম্পাদক মেঘ অদিতি, কবি আয়েশা ঝর্ণা, শিমুল সালাহউদ্দিন, ফারহানা রহমান, তিতাস চৌধুরী, ফরিদ ছিফাতুল্লাহ প্রমুখ। সবশেষে মোড়ক উন্মোচন করা হয় ২০২০ সালে ঐহিক প্রকাশিত সব বইয়ের। বইগুলো হলো- নভেরা হোসেনের জলে ডোবা চাঁদ, মাসুদার রহমানের চাঁদের বই, প্রবীর রায়ের জরুরি বৈঠক, মৃন্ময় চক্রবর্তীর পুতুলগুলি পোড়ামাটির, দেবাশীষ মুখোপাধ্যায়ের শিরোনামে মেয়েটি ছিল, শতাব্দী দাশের অ-নান্দনিক গল্প সংকলন ও বহতা অংশুমালীর ঠুং শব্দ হলেই কবিতা।
2
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও সাকিব আল হাসান ও নাঈম শেখের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মাসকটের আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম ওভারেই ২১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন সাকিব ও নাঈম। তবে ২৯ বলে ৪২ রান করে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন সাকিব। এরপর ফিরে যান নুরুল হাসান সোহানও। প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ১৫ দশমিক ১ ওভারে ওভারে ৪ উইকেটে ১১৮ রান। নাঈম শেখ ৬২ আফিফ হোসেন শূন্য রানে ২ ব্যাট করছেন।
12
আমরা সবাই জানি, বাংলাদেশ নদীমাতৃক দেশ। কিন্তু জলবায়ুর পরিবর্তন আর নদীর গতিপথ নিয়ন্ত্রণের প্রভাবস্বরূপ বাংলাদেশের কোনো কোনো এলাকা সারা বছরই থাকছে পানির নিচে আবার কোনো কোনো এলাকা হয়ে পড়ছে জলাধারশূন্য। উভয়ই বাড়িয়ে দিচ্ছে পানিতে ডুবে মানুষের মৃত্যুর ঝুঁকি। শৈশবে কালীপ্রসন্ন ঘোষের 'পারিব না' কবিতায় পড়েছিলাম, 'জলে না নামিলে কেহ শেখে না সাঁতার/ হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছাড়।' ঢাকাসহ শহরাঞ্চলের অধিকাংশ শিশু সাঁতার না শিখে বড় হচ্ছে। কারণ, জলাধার থাকলে তবেই না জলে নামার বিষয়টি আসে। আর জলে নামলে তবেই না শেখা হবে সাঁতার। শহরের শিশুরা সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হয়ে পানিতে প্রাণ হারানোর ঝুঁকির মধ্যে বড় হচ্ছে। অন্যদিকে জলমগ্ন এলাকার শিশুরাও ঝুঁকিমুক্ত নয়। পানির আশপাশে বেড়ে ওঠা এসব শিশু পারিবারিক ও সামাজিক নানা অসচেতনতা আর সীমাবদ্ধতার মধ্যে প্রায়ই পানিতে ডুবে মারা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, অপ্রত্যাশিত মৃত্যুর অন্যতম বড় কারণ পানিতে ডুবে মৃত্যু। প্রতিবছর বিশ্বে প্রায় ৪ লাখ মানুষ পানিতে ডুবে মারা যায়। সংস্থাটির তথ্য অনুসারে, ২০১৫ সালে সারা বিশ্বে প্রায় ৩ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু ঘটে পানিতে ডুবে, যা সেই বছরে অপ্রত্যাশিত মোট মৃত্যুর প্রায় ৯ শতাংশ। আর পানিতে ডুবে মৃত্যুর বেশির ভাগই ঘটে স্বল্পোন্নত দেশগুলোতে। স্বাস্থ্য অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) জরিপ অনুযায়ী, ২০১৬ সালে গড়ে প্রতিদিন ৫৩ জনের মৃত্যু ঘটেছে পানিতে ডুবে। এই সংখ্যাকে বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি আধা ঘণ্টায় একজন মানুষ পানিতে ডুবে প্রাণ হারাচ্ছে। অন্যদিকে প্রতিদিন কমপক্ষে ৩৯৬ জন পানিতে পড়ে আহত হয়-যাদের সংবাদ প্রায় অপ্রকাশিতই রয়ে যায়। বাংলাদেশে ১ থেকে ৪ বছর বয়সী শিশুমৃত্যুর প্রায় ৪৩ শতাংশের কারণই পানিতে ডুবে মৃত্যু। বিষয়টি বাংলাদেশে শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ হলেও তা প্রতিরোধে কিংবা প্রতিকারে সরকার তৎপর নয়। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কম নয়। তারা আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি মোকাবিলায় কাজ করছে এবং জনগণকে এ বিষয়ে সচেতন করে তুলছে। দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকির বিষয়টিকে মাথায় রেখে দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান ও পড়ালেখার ক্ষতির পরিমাণকে সহনীয় মাত্রায় রাখার জন্য নানা পরিকল্পনাও গ্রহণ করছে। কিন্তু আকস্মিক এসব প্রাকৃতিক দুর্যোগ নিয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সচেতনতা পরিলক্ষিত হয়, প্রতিদিনের দুর্যোগ পানিতে ডুবে মৃত্যু নিয়ে তাদের সেই সচেতনতা কিংবা প্রস্তুতি পরিলক্ষিত হয় না। অথচ পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি। কিন্তু কেন জানি না প্রতিদিন ঘটে যাওয়া এ দুর্যোগ সম্পর্কে আমরা এখনো সে অর্থে বিচলিত হই না, সচেতনও নই। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম ও প্রধান উপাদান হলো শিক্ষার্থী। তাই শিক্ষার্থীর জীবনের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচিত হওয়া উচিত। বাংলাদেশে পানিতে ডুবে শিশুমৃত্যুর উচ্চ হারকে মাথায় রেখে প্রয়োজন শিশুদের সাঁতার শেখানোর জন্য বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপ। বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময়ে সাঁতার শেখানোর নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠান শিশু-কিশোরদের সাঁতার শেখানোর উদ্যোগ নিয়েছে। তবে যে দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশই শিশু, সেই দেশের বিপুলসংখ্যক শিশুকে সাঁতার শিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রয়োজন সমন্বিত ও সুদূরপ্রসারী পরিকল্পনা। ২০১৫ সালে একবার শিক্ষা মন্ত্রণালয় তৎকালীন মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক সাঁতার শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করে। নিকটবর্তী স্থানে জলাধার না থাকা, পর্যাপ্ত প্রশিক্ষক না থাকা, শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত সমস্যা ইত্যাদি সত্ত্বেও বিষয়টি মাঠপর্যায়ের স্কুলগুলোতে ব্যাপক সাড়া ফেলে। কিন্তু পরবর্তী সময়ে এই প্রতিবন্ধকতাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ না করায় এবং তদারকির অভাবে এমন সুন্দর একটি উদ্যোগ ব্যর্থতায় রূপ নেয়। আর প্রাথমিকে এ ধরনের কোনো উদ্যোগ আজও গ্রহণ করা হয়নি। সিআইপিআরবির জরিপ অনুযায়ী রোজ ৪০ জন শিশু-কিশোর পানিতে ডুবে মারা যায়, যাদের বয়স ১ থেকে ১৭ বছরের মধ্যে। শুধু শিক্ষার্থীর জন্যই নয়, শিক্ষকদের জন্যও চাই সাঁতার শিক্ষার সুযোগ। বিশ্বের অনেক উন্নত দেশে সাঁতার শিক্ষাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরাও কি পারি না প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাঠ্যসূচিতে সাঁতারকে অন্তর্ভুক্ত করতে? জানি, আমাদের অনেক সীমাবদ্ধতা। কিন্তু থেমে থাকলে চলবে কেন! শহরের স্কুলগুলোতে জলাধারের অভাব রয়েছে সত্য। কিন্তু গ্রামের স্কুলগুলোতে শিশুদের সাঁতার শিক্ষা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে ও প্রয়োজনীয় নির্দেশনায় স্থানীয় পুকুর কিংবা জলাশয়ে পালাক্রমে শিশুদের সাঁতার শেখাতে যেতে পারে। শহরের স্কুলগুলো শিক্ষার্থীদের জন্য সাঁতারের কোর্স চালু করতে পারে বিভিন্ন সুইমিং পুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে। এর জন্য বাড়তি ফি আদায় করলেও অভিভাবকেরা আপত্তি করবেন বলে মনে হয় না। প্রত্যেক মা-বাবাই চান তাঁর সন্তান সাঁতার জানুক, যা শেখা শহরের যান্ত্রিক জীবনে সম্ভব হয়ে ওঠে না। শিশুদের সাঁতার শেখানোর এই পরিকল্পনা এক দিনে বাস্তবায়িত হবে না। বরং ধাপে ধাপে এর বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে রয়েছে অবকাঠামোগত সীমাবদ্ধতা আর দক্ষ প্রশিক্ষকের অভাব। এ ক্ষেত্রে প্রচুর বিনিয়োগও জরুরি। মনে রাখা দরকার, সাঁতার শুধু জীবন দক্ষতামূলক একটি শিক্ষা নয় বরং এটি জীবনকে রক্ষাকারী একটি কৌশলও বটে। সাঁতার জানা প্রত্যেক মানুষের জন্য জরুরি। নিশাত সুলতানা,লেখক ও গবেষক[]
8