text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেয়া ৫ হাজার ৬৬১ কোটি টাকার মেগা প্রকল্প সম্পর্কে সর্বশেষ অবস্থা জানাতে বলছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। একনেক অনুমোদিত মেগা প্রকল্পের ডিপিপি স্টাডি করে আগামী এক সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে এ নির্দেশ দেন। প্রসঙ্গত, 'চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প'র আওতায় চট্টগ্রামের ৩৬টি খাল খনন করার প্রকল্পটি অনুমোদন দেয় সরকার। সরকারি অর্থায়নে বাস্তবায়নাধনি প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে ২০২০ সালের জুন পর্যন্ত। সিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার মন্ত্রীকে। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন | 6 |
দেবীদ্বার (কুমিল্লা): চারতলাবিশিষ্ট ভবনটির ১৬টি কক্ষের চারপাশের প্রায় দেড় শ জানালার একটিরও গ্লাস নেই। মরিচা ঝুর ঝুরে হয়ে গেছে গ্রিলও। খসে পড়েছে ছাদের পলেস্তারা। দেয়ালে বড়-বড় ফাটল, অল্প ঘষাতেই প্লাস্টার খসে পড়ছে। সিঁড়ি দিয়ে উঠানামার সময় পুরো ভবনই কাঁপে। এমন বেহাল দশার মধ্যে আতঙ্কে বাস করছে প্রায় ৬১ এতিম শিশু।কুমিল্লা দেবীদ্বার উপজেলার সরকারি শিশু পরিবারের আবাসিক ভবনটির এই হলো বর্তমান অবস্থা। ভবনের এই দুরবস্থার মধ্যে রয়েছে বিশুদ্ধ পানীয়জলের সংকট, অস্বাস্থ্যকর শৌচাগার, ঝুঁকিপূর্ণ ভবন, শিশুদের পাঠদানে অবহেলা, পয়োনিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকাসহ নানা সমস্যা। সেই সঙ্গে প্রতিটি কক্ষের দরজা, শোয়ার খাট ও চেয়ার-টেবিল ভাঙা। শীতের সময় কনকনে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে শিশুরা। কোমলমতি এসব শিশুর জন্য বৃষ্টির দিনগুলো আরও ভয়াবহ। ভাঙা দরজা-জানালা দিয়ে বৃষ্টির ছাঁট এসে ভিজে যায় বিছানাপত্র। ভবনের পাশে বর্জ্য ও নোংরা পানি নিষ্কাশনের নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। দীর্ঘদিনের ময়লা পানি ও বর্জ্য জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাড়ছে মশা-মাছির উপদ্রব ও রোগ-জীবাণু। এ ছাড়া শৌচাগারে যাওয়ার পথের মেঝেতে বারো মাস জমে থাকে নোংরা পানি।১৯৯৫ সালের ১৬ ফেব্রুয়ারি উপজেলার গুনাইঘর মৌজায় তিন একর জায়গায় ১০০ শয্যার এ শিশু পরিবারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফজলুর রহমান। শুরুর দিকে ধারণক্ষমতার সমান শিশু থাকলেও নানা অসংগতির কারণে বর্তমানে প্রায় ৬১ এতিম থাকছে এখানে।শিশুদের অভিযোগ, সব সময়ই আমাদের আতঙ্কে থাকতে হয়। ঝড় বৃষ্টিতে বা তীব্র বাতাসে ভবন কাঁপে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও বিতরণ করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী খাবারের মেনু ঠিক রাখা হয় না। রান্নার চাল, ডাল ও তরকারি ধোয়া এবং রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করানো হয় তাদের দিয়ে। লেখাপড়া করানোর জন্য নির্দিষ্ট সংখ্যক শিক্ষক থাকলেও তারা প্রায় সময়ই অনুপস্থিত থাকেন।অন্যদিকে, শিশু পরিবারের উত্তর পাশে উপ-তত্ত্বাবধায়ক, সহকারী তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য সহকারীর দুইতলা ও একতলাবিশিষ্ট দুটি বাসভবন দীর্ঘদিন থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হওয়ায় রাতে কেউ থাকে না বাসভবন দুটিতে। এ ছাড়া শিশু পরিবারের মূল ফটকের সামনের সড়কে নেই কোনো স্পিড ব্রেকার। দ্রুতগামী যানবাহনের কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।স্থানীয় বাসিন্দা মো. মুজিবুর রহমান জানান, শিশু পরিবারটি অনেক সমস্যার মাঝেও জাতীয় স্বাধীনতা ও বিজয় দিবসে কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে আসছে। খাবার ও অন্যান্য বরাদ্দ সঠিকভাবে বণ্টন করা উচিত। জরাজীর্ণ এই ভবনটি ভেঙে দ্রুত নতুন ভবন নির্মাণ করা দরকার।দেবীদ্বার সরকারি শিশু পরিবারের ভারপ্রাপ্ত উপ-তত্ত্বাবধায়ক মো. কবীর আহমেদ বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শিশু পরিবারের ঝুঁকিপূর্ণ ভবনটির কথা লিখিতভাবে জানানো হয়েছে। সংস্কারের বরাদ্দ এসেছে। খুব শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।ভবনটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান। | 6 |
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৬ জানুয়ারির মেয়র নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, তিনি প্রার্থী হওয়ায় 'বিএনপি যে আছে' সরকার সেটা টের পেয়েছে। তিনি বলেন, তাঁর নির্বাচনী প্রতীক হাতি ছাপানো ব্যাজ-পরা যাকেই পেয়েছে পুলিশ গ্রেফতার করেছে। তৈমূর গতকাল মাসদাইরের মজলুম মিলনায়তনে 'ইভিএম মেশিনে ভোট, জাতির জন্য অশনি সংকেত' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি তাঁর কর্মী-সমর্থকদের ওপর জুলুম চালানো হয়েছে বলে অভিযোগ করে বলেন, না হলে (আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা) জাহাঙ্গীর কবির নানককে বুঝিয়ে দিতাম ঘুঘুর ফাঁদ কোথায় আছে। আমি মনে করি এ নির্বাচনে আমার লাভ হয়েছে। দলেরও লাভ হয়েছে। তৈমূর বলেন, তাঁকে যতই বহিষ্কার করা হোক না কেন তিনি আমৃত্যু বিএনপির রাজনীতি করে যাবেন। কারণ, বিএনপিকে তিনি নিজের দল মনে করেন। তৈমূর বলেন, ভোটাররা যেভাবে অনেক কষ্ট স্বীকার করে শেষ দিন পর্যন্ত তার পাশে ছিলেন, সেই ঋণ তার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও শোধ হবে না। তিনি বলেন, ওরা বলে নারায়ণগঞ্জে উন্নয়ন হয়েছে। কিন্তু উন্নয়নের সঙ্গে সুশাসন থাকতে হয়। সুশাসন না থাকলে জনগণ উন্নয়নটা ভোগ করতে পারে না। একটা গ্রুপ সেটা ভোগ করে। আওয়ামী লীগের সবাইও এটা ভোগ করে না। আওয়ামী লীগেও একটা অংশ আছে যারা নির্যাতিত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ | 6 |
চীনকে মোকাবিলায় মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে চলতি মাসেই দক্ষিণ চীন সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে ভারত। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বুধবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।গত বছর লাদাখ সীমান্তে চীনা সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে মরিয়া ভারত। 'অ্যাক্ট ইস্ট' নীতির অংশ হিসেবেই এ যুদ্ধজাহাজগুলো মোতায়েন করা হচ্ছে। এগুলো গুয়াম উপকূলে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে বার্ষিক মহড়ায় অংশ নেবে।এক বিবৃতিতে ভারতের নৌবাহিনী বলেছে, 'দক্ষিণ চীন সাগর অঞ্চলে উত্তেজনা কমাতে, শান্তিপূর্ণভাবে বাণিজ্যিক জাহাজসমূহের চলাচল এবং মিত্র দেশসমূহকে সহযোগিতায় মিসাইল বিধ্বংসী প্রযুক্তি ও ফ্রিগেট মিসাইল সমৃদ্ধ চারটি যুদ্ধজাহাজ সেখানে পাঠানো হয়েছে। আগামী দু'মাস এই জাহাজগুলো দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকবে।'প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরে চীনের দখলদারির অভিযোগ বেশ পুরোনো। সাগরের উপকূলবর্তী দেশ জাপান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া বরাবরই চীনের বিরুদ্ধে এ অভিযোগ করে আসছে। এসব অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। যদিও চীন বলছে, দক্ষিণ চীন সাগরে নিজেদের সীমানায় নিরাপত্তা বিধান করা হচ্ছে। অন্য দেশের জলসীমা দখলের কোনো চেষ্টা চীনের নেই। যদিও চীনের এই বক্তব্য মানতে নারাজ যুক্তরাষ্ট্র। | 3 |
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্রী মাহমুদা খানম আঁখি (২১)। আনিসুল ইসলামের (৩২) সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ১৯ মাস আগে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়। গতকাল রোববার সন্ধ্যায় পাঁচলাইশে একটি বেসরকারি হাসপাতালে মারা যান আঁখি। অভিযোগ উঠেছে, যৌতুকের দাবিতে আইনজীবী স্বামীর নির্যাতনেই তাঁর এই অকাল মৃত্যু।জানা গেছে, বাঁশখালী উপজেলার উত্তর জলদি গ্রামের মফিজুর রহমানের মেয়ে আঁখি। বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির এলএলবি তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁদের পরিবার নগরীর বাকলিয়া ল্যান্ড মার্ক হাউজিং সোসাইটি এলাকায় থাকেন। আর আঁখি তাঁর স্বামী আনিসুলের সঙ্গে চান্দগাঁও শওকত আবাসিক এলাকায় থাকতেন। আনিসুল চট্টগ্রাম আদালতে আইন পেশায় নিয়োজিত।চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'এই ঘটনায় আঁখির ভাই মিজানুর রহমান আজ সোমবার চান্দগাঁও থানায় স্বামী আনিসুল ইসলাম, তাঁর মা ফরিদা আক্তার (৫০) ও বোন হামিদা বেগমকে (৩৪) আসামি করে মামলা করেছেন। পুলিশ স্বামীকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।' মামলার এজাহারে বলা হয়েছে, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আঁখির ওপর শারীরিক নির্যাতন করতেন আনিসুল। দুই মাস আগে যৌতুক হিসেবে আঁখির কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে ঘরে আটকে রেখে মানসিক নির্যাতন করতেন। পরে আঁখি বিষয়টি পরিবারকে জানায়। গত ১৩ ডিসেম্বর স্বামী তাঁকে প্রচণ্ড মারধর করেন। পেটে লাথি মেরে গুরুতর আহত করেন। ১৮ ডিসেম্বর পেটে ব্যথা অনুভব করলে আঁখিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়।আঁখির ভাই মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'হাসপাতালে চিকিৎসকেরা পেটে অপারেশন করতে হবে বলে জানিয়েছিলেন। কিন্তু হাসপাতালটিতে অপারেশন করা সম্ভব নয় জানালে মাহমুদাকে চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে ভর্তি করা হয়। চমেকে তাঁর অপারেশন হয়েছিল। পরে সেখান থেকে তাঁকে রোববার বিকেল ৪টায় সার্জিস্কোপ হাসপাতালে ভর্তির দুই ঘণ্টা পর আঁখি মারা যান।' মিজানুর দাবি করেন, মেডিকেল রিপোর্টে আঘাতজনিত কারণে মাহমুদার পেটের নাড়ি ছিঁড়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে।আঁখির হত্যাকারীদের শাস্তির দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ করেছে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। | 6 |
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন। কুশল বিনিময়ের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে খাদ্য, শক্তি ও অর্থবিষয়ক গ্লোবাল ক্রাইসিস রেসপন্স (জিসিআরজি) গ্রুপে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘের মহাসচিব। এ সময় বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন তাঁরা। খাদ্য, জ্বালানি ও অর্থায়ন বিষয়ে 'চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স' প্ল্যাটফর্মে যোগ দিতে আমন্ত্রণ জানানোয় জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। তিনি এই আমন্ত্রণ আনন্দের সঙ্গে গ্রহণ করেন।একই প্ল্যাটফর্মে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া ও সেনেগালের প্রেসিডেন্ট, বার্বাডোজ ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। অন্য নেতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী উল্লেখ করে এই গ্রুপের লক্ষ্যপূরণে নিজের আত্মবিশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী।গ্রুপটির উদ্দেশ্য পূরণে উচ্চপর্যায়ের সংলাপসহ বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত হতে প্রস্তুত রয়েছেন বলেও জানান শেখ হাসিনা।করোনা মহামারির পর চলমান ইউক্রেন যুদ্ধ খাদ্য, জ্বালানি, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরের অবস্থা খারাপের দিকে নিয়ে যাওয়ার কথা জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখতে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে তাঁর প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।জাতিসংঘের শান্তিরক্ষার ক্ষেত্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন বাস্তবায়ন, জলবায়ু ইস্যু ও লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারত্বের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। জাতিসংঘের মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্য, জ্বালানি ও অর্থায়ন বিষয়ে 'চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স' গ্রুপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একজন 'শেরপা' (প্রতিনিধি) মনোনীত করার অনুরোধ করেন। | 6 |
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। আর এরফলে সেমি থেকে বার্সার বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গেল। ফরাসি সেন্টার ব্যাক জুলস কুন্দে ২৫ মিনিটের সময় বেশ কয়েকজনকে কাটিয়ে গোল করে সেভিয়াকে এগিয়ে নেন। এরপর সেভিয়া তাদের দ্বিতীয় গোলটি পায় ৮৫ মিনিটের সময়। তাদের হয়ে গোলটি করেন ইভান রাকিটিচ। আর এতেই তাদের জয় নিশ্চিত হয়ে যায়। যদিও বার্সা একটি গোল হজম করার পরপরই একটি পেনাল্টির দাবী করেছিল জর্দি আলবাকে ডি বক্সের কাছে ফাউল করা হয়েছিল। কিন্তু বার্সার খেলোয়াড়রা দাবী করেছে যে ফাউলটি ডি বক্সের ভেতরই হয়েছিল। কিন্তু রেফারি তাদের কথা না শুনে ও ভিএআরে পরীক্ষা না করে ফ্রি কিকের সিদ্ধান্ত দেন। আর এই বিষয়টি নিয়ে ম্যাচ শেষে রেফারির সমালোচনা করেছেন বার্সা কোচ রোনাল্ড কোমান। তিনি জানান দলের সবাই বলেছে এটি নিশ্চিত পেনাল্টি ছিল। তবে এখন ২-০ ব্যবধানে হারায় দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে বার্সাকে ৩-০ ব্যবধানে জয় পেতে হবে। | 12 |
লকডাউনের নিয়ম ভেঙেছেন ব্রিটেনের এক সরকারি বিজ্ঞানী। এত নিয়মকানুনের মধ্যেও বান্ধবীকে বাড়িতে আসার অনুমতি দিয়েছিলেন তিনি। আর লকডাউন ভাঙার খেসারত হিসেবে চাকরিতে ছাড়তে হয়েছে প্রফেসর নেল ফার্গুসনকে। অথচ হোম কোয়ারেন্টাইনে থেকে যে এই পরিস্থিতিতে নিরাপদে এবং সুস্থ থাকা যাবে সেকথা বারবার প্রচার করেছে বরিস জনসন সরকার। আর যে টিম মূলত এইসব ব্যাপারে দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে নেল ফার্গুসনও ছিলেন। প্রফেসর ফার্গুসন স্বীকারও করেছেন যে বাড়িতে বান্ধবীকে আসার অনুমতি দিয়েছিলেন তিনি। অ্যান্টোনিয়া স্ট্যাটাস নামের এক মহিলাকে নিজের লন্ডনের বাড়িতে আসার অনুমতি দেন তিনি। জানা গেছে লালারস পরীক্ষার পর ফার্গুসনের শরীরেও পাওয়া গিয়েছিল কোভিড সংক্রমণের নমুনা। এর জন্য দু'সপ্তাহ লন্ডন ইম্পিরিয়াল কলেজে সেলফ আইসোলেশনেও থেকে এসেছেন প্রফেসর। কিন্তু তারপরেই এই কাণ্ড ৫১ বছর বয়সী বিজ্ঞানী। যদিও নিজের দোষ স্বীকার করেছেন তিনি। তবে চাকরি হারাতে হয়েছে এই বৈজ্ঞানিককে। | 3 |
'রবিন হুড' রূপকথার এক নায়ক। বীর হিসেবে তার পরিচিত বিশ্বব্যাপী। রবিন হুড মধ্যযুগীয় সময়ে জনপ্রিয় লোক চরিত্রে পরিণত হন। ইংরেজি সাহিত্যেও এ চরিত্রটির জনপ্রিয়তা আকাশচুম্বী। রবিন হুড আধুনিক সাহিত্যের গল্প, নাটক ও চলচ্চিত্রে সব বয়সীদের কাছে সমান জনপ্রিয়। বিশ্বব্যাপি পরিচিত নাম রবিন হুড। ইংরেজি সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে এই রবিন হুডের নাম। এই রবিন হুড নিয়ে হয়েছেন সিরিয়াল ও চলচ্চিত্র।ব্রিটিশ টেলিভিশন ও বিজ্ঞাপন নির্মাতা ওটো বার্থাস্ট। হলিউডের জনপ্রিয় চরিত্র রবিন হুডের নতুন সংস্করণ নির্মাণ করেছেন তিনি। আজ যমুনা ফিউচার পার্কের 'ব্লক বাস্টার'-এ মুক্তি পাচ্ছে 'রবিন হুড' ছবিটি। ছবিতে ব্রিটিশ অভিনেতা টারন এগারটন রবিন হুডের চরিত্রে অভিনয় করেছেন। অপরদিকে জ্যামি ফ্লপ আছেন রবিন হুডের ভাই লিটল জনের চরিত্রে, বেন মেন্ডেলসনকে দেখা যাবে শেরিফের ভূমিকায়, আর লেডি মারিয়ান হবেন ইভ হিউসন। মারিয়ানের স্বামী লিটল স্কারলেটের চরিত্রে দেখা যাবে জ্যামি ডোরনানকে। ছবিটির শুটিং হয়েছে ক্রোয়েশিয়া, হাঙ্গেরি ও ফ্রান্সে। বিভিন্ন সময়ে বেশ কয়েকটি কিস্তিতে তৈরি হয়েছে রবিন হুড। ১৯২২ সালে নির্মিত 'রবিন হুড' চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ডগলাস ফেয়ারবাঙ্কস। আর ১৯৩৮ সালে নির্মিত 'দ্য অ্যাডভেঞ্চারস অব রবিন হুড'-এ অভিনয় করেন এরল ফ্লিন, এবং ১৯৯১ সালে 'রবিন হুড: প্রিন্স অব থিভস'-এ অভিনয় করেছেন কেভিন কসনার। | 2 |
বছরের পর বছর অপেক্ষার পরে অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিমের ইচ্ছা পূরণ হয়েছে। তাঁর ইচ্ছা ছিল, প্রিয় সহকর্মীদের অভিনয়ে একসঙ্গে পাওয়া। এই অভিনয়শিল্পীদের কারও সঙ্গে এক দশকের বেশি সময় দেখা হয় না। ব্যস্ততায় কারও সঙ্গে ছিল না নিয়মিত যোগাযোগ। দীর্ঘদিন পরে এমন একাধিক শিল্পীকে শুটিংয়ে পেয়ে উচ্ছ্বসিত এই অভিনেতা। একক ও ধারাবাহিক নাটক নিয়ে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয় এই অভিনেতাকে। সেসব নাটকে দেখা যায় কিছু পরিচিত মুখ। এমন হয়েছে যে অনেক নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে হয়েছে। তা ছাড়া ঘুরেফিরে একই মুখের অভিনয়শিল্পীদের সঙ্গে দেখা হয়। কিন্তু এই অভিনেতার একটা সময় কেটেছে পছন্দের অভিনয়শিল্পীদের সঙ্গে, যাঁদের মধ্যে আছেন মামুনুর রশীদ, ফারুক আহমেদ, অরুণা বিশ্বাস, জিতু আহসান, ইন্তেখাব দিনার, রোজী সিদ্দিকী, জেনি, রওনক হাসান, সাঈদ বাবু, ভাবনাসহ আরও অনেকে। সেলিম জানান, ভালো সহকর্মীদের সঙ্গে অভিনয়ের তৃষ্ণা সব সময়ই ছিল। কিন্তু নাটকের বাজেট কমে গিয়ে এখন সবাইকে একসঙ্গে পাওয়া কঠিন। তাঁদের একসঙ্গে নিয়ে অনেকে কাজে আগ্রহ দেখান না। এসব মেধাবী অভিনয়শিল্পীদের কেউ বর্তমানে নাটকের অবস্থা দেখে কাজ করতে উৎসাহ বোধ করেন না। তিনি বলেন, 'নব্বই দশক থেকে নাটকের আলাদা একটি জায়গা ছিল। সে সময় থেকে একাধিক শিল্পী তৈরি হয়েছে। তাঁদের সঙ্গে কাজ করতে গিয়ে ভালো বোঝাপড়া হয়েছে। আমাদের দারুণ সিংক। তারা সবাই আমার পছন্দের মানুষ। কাজের সুবাদে তাঁদের অনেকের সঙ্গে বহু বছর পরে দেখা হয়েছে। খুব আনন্দে শুটিং ও আড্ডা চলছে। মনে হচ্ছে দুই যুগ আগে ফিরে গেছি।' প্রায় ১০ বছর পরে তিনি কাজ করছেন জিতু আহসানের সঙ্গে। দিনার, সাঈদ বাবু, বিজরীসহ আরও অনেকের সঙ্গে দীর্ঘদিন পরে শুটিংয়ে দেখা। ধারাবাহিকটির নাম 'এখানে কেউ থাকে না'। সবাই মিলে তাঁরা আগে অনেক নাটকে অভিনয় করেছেন। কিন্তু শেষ কবে একসঙ্গে অভিনয় করেছেন, সেটা মনে করতে পারলেন না সেলিম। তাই সবাইকে পেয়ে শুটিংয়ের ফাঁকে চলছে জমিয়ে আড্ডা। কথা হচ্ছে বর্তমান নাটক নিয়ে। তিনি জানান, তাঁরা দীর্ঘদিন ধরে একটা চর্চার মাধ্যমে নাটকে অভিনয় শুরু করেছিলেন। সেসব নাটকে স্থান পেত সময়ের গল্প। কিন্তু বর্তমান সময়ে অনেক নাটকে দেশের সংস্কৃতি সেভাবে খুঁজে পাওয়া যায় না। দিন দিন নাটক তার মান হারাচ্ছে। কীভাবে এই সংকট থেকে বের হওয়া যায়, সেসব নিয়েই কথা হচ্ছে। তিনি বলেন, 'জিতুর সঙ্গে কথা বললাম, সে বলল, "সেলিম ভাই, নাটক তো এখন ছন্দহীন। নাটক তার জায়গা থেকে হারিয়ে গেছে।" নাটক নিয়ে তার পর্যবেক্ষণকে সাধুবাদ জানালাম। তার সঙ্গে আমরা একমত।' জিতু আহসান তাঁর সঙ্গে প্রথম 'জোয়ার ভাটা' নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। সেই থেকে একাধিক নাটকে অভিনয় করেছেন। সেলিম মনে করেন, 'সেই সময়ের তুলনায় এখনকার বেশির ভাগ নাটক ভাঁড়ামি ছাড়া কিছুই হচ্ছে না। আমাদের অনেক গুণী অভিনয়শিল্পী আছেন। তাঁদের নিয়মিত নাটকে ফেরাতে পারলে আমরা আরও বেশি ভালো শিল্পী পাব।' শুটিংয়ে নির্মাতা অনিমেষ আইচ ও সব অভিনয়শিল্পীর সঙ্গে আড্ডায় ঘুরেফিরে এসেছে বর্তমান নাটকের অবস্থা। সেলিম জানান, দেশের নাটক যে জায়গায় যাওয়া কথা ছিল, সেখান থেকে বহু বছর পিছিয়ে গেছে। আজকের অনেক নাটক দেখে বোঝা যায় না, এগুলো কোন দেশের সংস্কৃতিকে বহন করে। তিনি বলেন, 'আমরা কি এখনকার নাটকে নিজেদের গল্পকে তুলে ধরতে পারছি না। আমাদের পরিবার আছে, আত্মীয়স্বজন আছে, আমাদের সমাজ ব্যবস্থায় নিজেদের মতো সংকট আছে। সেগুলো নাটকে ফিরে না এলে আমরা নিজের সংস্কৃতিকে ভুলে যাব। দর্শক একটা সময় একেবারে নাটক দেখা বাদ দেবে।' | 2 |
'আচ্ছা' শব্দটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে নানাভাবে ব্যবহার করা হয়। কোনো কিছুর সঙ্গে একমত হয়েছেন বা কিছু বুঝেছেন, তা বোঝাতে আচ্ছা শব্দটি ব্যবহার করা হয়। 'আচ্ছা' () শব্দটি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারির সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত ইংরেজি ভাষার বিখ্যাত অভিধানটির ওয়েবসাইটে এই শব্দের দুটি সংজ্ঞা পাওয়া যায়। অক্সফোর্ডের অভিধানে একে ভারতীয় শব্দ বলা হয়েছে। অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে আচ্ছা শব্দটির ব্যাখ্যায় বলা হয়েছে, সম্মতি বা কোনো বিষয় বোঝার বিষয়টি জানাতে শব্দটি ব্যবহার করা হয়। এ ছাড়া আশ্চর্য, সন্দেহ, আনন্দ ইত্যাদির মতো আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয় এটি। এদিকে পাকিস্তানের দ্য নিউজ ডটকম ডটপিক ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত কেমব্রিজ অভিধানের সর্বশেষ সংস্করণে 'আচ্ছা' শব্দটিকে যুক্ত করা হয়েছে। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের কেমব্রিজ ডিকশনারি হলো বিশ্বের অন্যতম সুপরিচিত, বিশ্বস্ত ও বিশ্বাসযোগ্য ইংরেজি অভিধান। শব্দটির ব্যবহার সম্পর্কে এতে বলা হয়েছে, সম্মতি প্রদান বোঝাতে 'আচ্ছা' শব্দটি ব্যবহার হয়ে থাকে। এ ছাড়া আশ্চর্য বা সুখ বোঝাতে শব্দটির ব্যবহার করা হয়। আচ্ছা শব্দটি ছাড়াও অক্সফোর্ড অভিধানে 'আব্বা, 'চাচা', 'নাটক, 'কিমা, 'চামচা'র মতো বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ যুক্ত হয়েছে। অন্যদিকে, এ বছর কেমব্রিজ ডিকশনারি 'কোয়ারেন্টিন' শব্দটিকে বর্ষসেরা শব্দ ঘোষণা করেছে। অভিধান অনুসারে, কোয়ারেন্টিন শব্দটি বছরের তৃতীয় সর্বোচ্চ খোঁজ করা শব্দ। করোনা মহামারির কারণে কোয়ারেন্টিন শুরু হলে এ বছরের ১৮ থেকে ২৪ মার্চের মধ্যে কোয়ারেন্টিন শব্দটি সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছিল। কোয়ারেন্টিন ছাড়াও করোনাভাইরাস-সংশ্লিষ্ট শব্দ লকডাউন ও প্যানডেমিক শব্দ দুটি এ বছর কেমব্রিজ অভিধানে সবচেয়ে বেশি খোঁজ করা শব্দের শীর্ষ তালিকায় স্থান পায়। | 3 |
জুয়া খেলা অবস্থায় নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিল থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঠাকুরলক্ষ্মীকুল গ্রামের মৃত করিম শিকদারের ছেলে ও পিপরুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন শিকদার (৫৫), একই গ্রামের মৃত কোকন সরদারের ছেলে ও পিপরুল ইউনিয়ন বিএনপির নেতা বিগত পিপরুল ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান (৫৫), শ্যামনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আলী (৫৬), হলুদঘর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে ও ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তায়েজ উদ্দিন (৫৬)।এ ছাড়া রয়েছেন খোলাবাড়িয়া গ্রামের নৌকার মাঝি মহির উদ্দিনের ছেলে শাহানুর আলম (২৮), একই গ্রামের মৃত লবাই প্রামাণিকের ছেলে সাইফুল ইসলাম (৫০), আনোয়ার ব্যাপারীর ছেলে ও বিলহালতি ত্রিমোহিনী কলেজের শিক্ষার্থী মনিরুল ইসলাম (১৯), জসমত আলীর ছেলে ও একই কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, হোসেন আলীর ছেলে ও দিঘাপতিয়া এমকে কলেজের শিক্ষার্থী আলামিন, ইউনুস আলীর ছেলে ও এনএস সরকারি কলেজের শিক্ষার্থী হেলাল হোসেন, ভূষণগাছা গ্রামের সামাদ খলিফার ছেলে মাসুম খলিফা (১৮)। জানা যায়, গতকাল সন্ধ্যায় উপজেলার হালতি বিলে আওয়ামী লীগ ও বিএনপির ৬ নেতা ও ৫ শিক্ষার্থী তাস দিয়ে পৃথক দুটি স্থানে জুয়া খেলছিল। এ খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১৩ হাজার ২৫১ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম ও একটি নৌকা জব্দ করা হয়।নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার সকালে পৃথক দুটি দায়ের করা মামলায় ওই ১১ জনকে আদালতে পাঠানো হয়েছে। | 6 |
দেশে গত দুই সপ্তাহে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে সাত দিনের জন্য 'সার্বিক কার্যাবলি/চলাচলে' নতুন ২১ দফার বিধি-নিষেধ জারি করেছে সরকার। আজ সকাল ৬টা থেকে ৭ই জুলাই রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে।সরকারের নির্দেশনা মতো গাজীপুরে লকডাউন কঠোরভাবে শুরু হয়েছে। সকালে মহানগরীর কোথাও কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে দু-একটি রিকশা/অটোরিকশা ও সীমিত মানুষজন চলাচল করতে দেখা গিয়েছে।গত দুই সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকাকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে গাজীপুরসহ ঢাকার আশপাশের সাত জেলায় ২১ জুন থেকেই লকডাউন জারি করেছিল সরকার। এরপরে আগের বিধিনিষেধের সঙ্গে নতুন কিছু শর্ত যোগ করে গেল সোমবার থেকে তিন দিনের সীমিত লকডাউন জারি করা হয়। তারপরেই আজ বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের জন্য আরও কঠোর লকডাউন বাস্তবায়ন করার উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।এই লকডাউনে সাত দিনের জন্য সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, যান্ত্রিক যানবাহন বন্ধ রাখাসহ ২১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এই এক সপ্তাহের মধ্যে 'অতি জরুরি প্রয়োজন ব্যতীত' বাড়ির বাইরে বের হলে 'আইনানুগ ব্যবস্থা' গ্রহণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারির পর গাজীপুর জেলায় কঠোর লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে জুম অ্যাপস এ সভা করেছেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম তরিকুল ইসলাম। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। সে লক্ষ্যে জেলার সকল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) গণ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এ ছাড়া মহানগর এলাকায় নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও মহানগর পুলিশ, মহানগর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করবে।আইন-শৃঙ্খলা বাহিনীর জোরালো তৎপরতায় কড়াকড়ি লকডাউনের মধ্যেও গাজীপুরের বিভিন্ন এলাকায় কিছুসংখ্যক অটোরিকশা-ইজিবাইকসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা গিয়েছে। তবে মহাসড়কের অনেক জায়গায় এসব যানবাহন পুলিশি বাধার মুখে পড়ে। শিল্প অধ্যুষিত গাজীপুর মহানগরীতে শিল্প কল কারখানা বিশেষত পোশাক কারখানা খোলা রয়েছে। এতে করে নানা শ্রেণি-পেশার কর্মজীবী মানুষ বিশেষ করে পোশাক শ্রমিকেরা বিপাকে পড়েন। কেউ কেউ কয়েক কিলোমিটার হেঁটে কর্মস্থলে পৌঁছতে পারলেও আবার কর্মস্থল দূরে থাকায় অনেকেই বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। তারা বলছেন, 'হয় যানবাহনের ব্যবস্থা করা হোক, নতুবা তাদের কারখানা ছুটি ঘোষণা করা হোক।' এসব বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার জানান, জেলা প্রশাসন ও সরকারের অন্যান্য সংস্থাগুলো আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। যে কোনোভাবেই হোক সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে।তিনি আরও জানান, আজ সকালে আমি মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, কোথাও কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও দুই-একজন মানুষকে রাস্তায় দেখা গেছে। এসব বন্ধ করার জন্য পুলিশের পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। করোনা সংক্রমণ রোধকল্পে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করতে সকল নাগরিকের প্রতি অনুরোধ জানান তিনি। | 6 |
বেসরকারি আইএফআইসি ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি লায়াবিলিটি বিজনেস/হোম অ্যান্ড মর্টগেজ লোন বিজনেস বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম: ডিরেক্ট সেলস অ্যাসোসিয়েটপদসংখ্যা: অনির্ধারিতযোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩৪ বছর। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানবেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১৫,০০০ থেকে ১৭,০০০ টাকা। এ ছাড়া মাসিক লক্ষ্য পূরণের ওপর রয়েছে ইনসেনটিভের সুবিধা। আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এ লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে -এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ৫ মার্চ ২০২২ | 1 |
গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় আমরা নির্বাচনে ও আছি এবং ভোটেও আছি বলে জানিয়েছেন ঢাকা -১০ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। রবিবার (১৫ মার্চ) হাতিরপুল ইষ্টার্ন প্লাজা শপিং সেন্টারের সামনে থেকে শুরু করে ১৬ এবং ১৭ নং ওয়ার্ডে গণসংযোগ শুরুর আগ তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব, তাবিথ আউয়াল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ধানের শীষের শোভাযাত্রায় অংশ নেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, করোনাভাইরাস মহামারী আকার ধারণ করছে। সারা বিশ্বের কোন ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা প্রহণ করেছে। অথচ বাংলাদেশের তার বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। স্কুল-কলেজ বন্ধ করেনি। ইতালি প্রবাসীদের আশকোনা হাজী ক্যাম্প নিয়ে গেছে। সেখানে পানির ব্যবস্থা নেই, শোয়ার ব্যবস্থা নেই। এজন্য তারা বিদ্রোহ করছে। সরকার করোনার মত মহামারী অপেক্ষা করে জোর করে দেশ শাসন করছে। এই অবস্থায় আমরা নির্বাচন করছি। এা সময় দলীয় চেয়ারপারনসর খালেদা জিয়ার মুক্তির দাবি করেন তিনি। রবি বলেন, বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আমরা নির্বাচনেও আছি, ভোটোও আছি। জনগণের অধিকার রক্ষায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা ভোটে আছি। থাকবো। জনগণকে আহ্বান জানাব ২১ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য। আর ভোটারদের সুষ্ঠু পরিবেশে ভোট দেয়ার সুযোগ তৈরি করতে আমরা কাজ করছি। | 6 |
বন্যপ্রাণী দেখলেই পিটিয়ে মারেন সাতক্ষীরার মো. সাইফুল ইসলাম। দীর্ঘদিন ধরেই এই নির্মম কাজটি করে আসছেন তিনি। এলাকার লোকজন নানা সময়ে নিষেধ করলেও কথা শোনেন না।দীর্ঘদিন ধরে এমন পৈশাচিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সাইফুল অবশেষে আটক হয়েছেন। আজ শুক্রবার তাঁকে আটক করে সাতক্ষীরার কালীগঞ্জ থানা-পুলিশ। মো. সাইফুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ থানার মথুরেশপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা। বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের এআইজি মো. সোহেল রানা জানান, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী হত্যা করে আসছেন। গত ২৬ জুলাই একটি বনবিড়ালকে পিটিয়ে হত্যার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। একজন সচেতন নাগরিক এ বিষয়ে পুলিশকে অবহিত করে একটি বার্তায় লেখেন, এলাকার মানুষজন তাঁকে বিভিন্ন সময় নিষেধ করলেও তিনি কারও কথাই শোনেন না। ধারাবাহিকভাবে পৈশাচিকভাবে পিটিয়ে বন্যপ্রাণী হত্যা করছেন সাইফুল।সোহেল রানা আরও জানান, অভিযোগ পাওয়ার পর সাতক্ষীরার কালীগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বন্যপ্রাণী হত্যার ঘটনা পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ তাঁকে আটক করতে পারে এমন খবর পেয়ে সাইফুল সেদিনই এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর কয়েক দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে আজ তাঁকে আটক করে পুলিশ।নির্বিচারে বন্যপ্রাণী হত্যা করার কারণে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। | 7 |
প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে কলকাতা নগর দায়রা আদালতে তাকে হাজির করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আদালতে আর ১৪ দিনের রিমান্ডের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানায় ইডি। সিবিআই স্পেশাল কোর্টের বিচারক মাসুক হোসেইন খান ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালতের সরকারি আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। সরকারি পক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ১৪ দিনের বদলে ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে আসামি পক্ষের দাবি চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের তিনটি বিষয়ে অনুমতি চেয়েছে ইডি। সেগুলো হলো- চার্জশিট ছাড়া হেফাজতে রেখে দেওয়ার অনুমতি, দেশ ও দেশের বাইরে তদন্তের স্বার্থে যেখানে খুশি অভিযুক্তদের নিয়ে যাওয়ার অনুমতি এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত জড়িতদের জিজ্ঞাসাবাদের অনুমতি। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালিয়ে থাকা পি কে হালদারকে শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে ইডি। এদিন আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে চারজন বাংলাদেশি। তারা হলেন- প্রীতিশ কুমার হালদার ও তার স্ত্রী (নাম জানা যায়নি), উত্তম মিত্র ও স্বপন মিত্র। এছাড়াও প্রণব হালদার নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করে ইডি। পরবর্তীতে সঞ্জীব হালদার নামে একজনকে আটক করার কথা জানায় ইডি। তিনি পি কে হালদারের সহযোগী সুকুমার মৃধার জামাই। বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা পি কে হালদারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে নেয় ইডি। ইডি জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর ও আধার কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিচয়পত্রও সংগ্রহ করেছেন পি কে হালদার। জালিয়াতির মাধ্যমে এসব পরিচয়পত্র সংগ্রহ করে শিবশঙ্কর হালদার নামে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন। এর আগে গত শুক্রবার পশ্চিমবঙ্গের অন্তত নয়টি স্থানে একযোগে অভিযান চালায় ইডি। এতে কয়েকটি অভিজাত বাড়িসহ পি কের বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। বাড়িগুলো থেকে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ অনেক নথি জব্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে পি কে হালদারের ২০ থেকে ২২টি বাড়ি আছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। প্রসঙ্গত, বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারি করেছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। | 6 |
করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রাম চরণ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে টুইটারে নিজেই এ তথ্য জানিয়েছেন। গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের করোনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন এ অভিনেতা। টুইটারে রাম চরণ জানিয়েছেন, তার কোনো উপসর্গ নেই। তবে তিনি বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। রাম চরণ তার পিতা চিরঞ্জীবীর সঙ্গে একটি ছবি প্রযোজনা নিয়ে ব্যস্ত ছিলেন। বর্তমানে ছবির শুটিং চলছে। এমন সময় করোনা পজেটিভ আসলো তার। | 2 |
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, "কোভিড-১৯ পরীক্ষায় আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই এটাকে জয় করব।" খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের। বিবিসি জানায়, আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহিওতে গিয়েছিলেন উপদেষ্টা হিকস। ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের মধ্যে নির্ধারিত তিনটি বিতর্কের প্রথমটি অনুষ্ঠিত হয় এদিন। এমনকি বুধবারে হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়তেও ট্রাম্পের সঙ্গে ছিলেন ৩১ বছর বয়সী ওই নারী। মঙ্গলবারে ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে চড়ার সময় মুখে মাস্ক ছিল না হিকসের। সেসময়ের তোলা ছবিতেই বিষয়টি স্পষ্ট হয়। একদিন পর মিনেসোটায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি নির্বাচনী সমাবেশও অংশ নেন তিনি। এসব সফরে ট্রাম্পকেও মাস্ক পরতে দেখা যায়নি। করোনার শুরু থেকেই তার মাস্ক না পরা নিয়ে বিতর্ক আছে। এছাড়া সরকারি ব্যস্ততার সময় উপদেষ্টা ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তাকে সামাজিক দূরত্বও মানতে দেখা যায় না। ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, হিকসের করোনা উপসর্গ দেখা দিয়েছিল এবং এয়ার ফোর্স ওয়ানে মিনেসোটা থেকে ফিরেই তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানাতে চাননি হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিরে। বিডি প্রতিদিন/কালাম | 4 |
পাবনার ঈশ্বরদী ইপিজেডের জাপানি প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ম্যানেজার মমিনুল ইসলামকে মারপিট ও চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে পাবনা জেলা জজ আদালতের নির্দেশনায় তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ ও আদালত সূত্র জানায়, গত ৮ অক্টোবর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাব্বিরসহ শহরের শেরশাহ রোড কাঁঠালতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন (২২), আলোবাগ মোড়ের মো. মিন্টুর ছেলে নাঈম হোসেন (২০) নাকানোর ম্যানেজার মমিনুলকে মারধর করেন ও তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় মমিনুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই মামলার জামিন নিতে ছাত্রলীগ নেতা সাব্বির সোমবার পাবনা আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোমধ্যে মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে।ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি জানান, জেলা ছাত্রলীগের নির্দেশনা পেলে অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাবনা জেলা ছাত্রলীগের আহ্বায়ক ফিরোজ আলী বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানানো হযেছে। কেন্দ্রের নির্দেশনা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু ঢাকা কেন, চট্টগ্রামেও মেট্রোরেল হতে হবে। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেল হতে হবে। এছাড়া অন্য যেখানে বড় শহর আছে, বিমানবন্দর আছে সেখানেও মেট্রোরেল হতে পারে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করে এসময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। একনেক সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শুধু ঢাকায় নয়, আগামীতে চট্টগ্রামেও প্রধানমন্ত্রী মেট্রোরেল নির্মাণের কথা বলেছেন। আমরা জানি, ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। আশা করি, দ্রুত সংশ্লিষ্টরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ প্রকল্প একনেক সভায় পাঠাবেন। আমরা এটাও অনুমোদন করে দেবো। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, যেখানে বড় শহর আছে, বিমানবন্দর আছে সেখানেও মেট্রোরেল হতে পারে। এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। | 6 |
শ্রীলংকায় পৃথক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে পৌঁছেছে। স্থানীয় সময় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী কলম্বো ও তার আশপাশে মোট আটটি বিস্ফোরণে তারা নিহত হন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বিকেলে এক সংবাদ সম্মেলনে ২০৭ জনের মৃত্যুর খরব নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ২০৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪৫০ জনের বেশি। হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি। এ হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান রুয়ান গুনাসেকেরা। রয়টার্স বলছে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে কলম্বোরর একটি গির্জাসহ দেশটির তিনটি
গির্জায় বোমা বিস্ফোরণ হয়। এছাড়া প্রায় একই সময়ে কলম্বোর তিনটি পাঁচ তারকা
হোটেলেও হামলা হয়। সকালে
ছয়টি স্থাপনায় হামলার কয়েক ঘণ্টা পর দুপুরে কলম্বোর দক্ষিণাঞ্চলের
দেহিওয়ালা এলাকায় একটি হোটেলে সপ্তম বিস্ফোরণটি ঘটে। এরপর কলম্বোর উত্তরে ওরুগোদাওয়াত্তা এলাকায় আরেকটি বিস্ফোরণের খবর
পাওয়া যায়। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কোচচিকাড়ে, নেগোমবো ও বাতিকেলোয়ায়
তিনটি গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলাকালে বোমা বিস্ফোরণ হয়। এই তিনটি
গির্জার একটি রাজধানী কলম্বোতে। বাকি দু'টির একটি কলম্বোর পার্শ্ববর্তী
শহর এবং আরেকটি দেশের পূর্বাঞ্চলে অবস্থিত। তিনি জানান, এছাড়া
রাজধানী কলম্বোতে অবস্থিত তিনটি পাঁচ তারকা হোটেল- শাংরি লা, সিনামন
গ্র্যান্ড ও কিংসবুরিতে প্রায় একই সময়ে বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে
নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন বিদেশি পর্যটক রয়েছেন বলেও জানান পুলিশের এই
কর্মকর্তা। কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এছাড়া একযোগে বোমা হামলার এই ঘটনায় এখনও দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলাগুলোর কয়েকটি ছিল
আত্মঘাতী বোমা বিস্ফোরণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে। দেশজুড় কারফিউ জারি করা হয়েছে। গুজব রোধে ফেসবুক ও
ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বার্তা পাঠানোর
মাধ্যমগুলো ব্লক সাময়িক ব্লক করে দেওয়া হয়েছে। তবে কখন কারফিউ তুলে নেওয়া হবে সে ব্যাপারে কিছু বিস্তারিত জানা যায়নি। দেশটির
প্রেসিডেন্টের দফতরের বরাত দিয়ে স্থানীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে,
সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে কারফিউ বলবৎ থাকবে। পাশাপাশি
সোম ও মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। হামলার
পর এক বিবৃতিতে শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মানুষকে শান্ত
থাকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে হামলার পর করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডাকেন দেশটির প্রধানমন্ত্রী
রনিল বিক্রমাসিংহে। এছাড়া টুইটারে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী
রনিল হামলার ঘটনাকে 'কাপুরুষোচিত' বলে উল্লেখ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে
সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, 'আমাদের জনগণের ওপর এই কাপুরুষোচিত
হামলার তীব্র নিন্দা জানাই। শ্রীলংকার প্রধানমন্ত্রী বলেন, এই
ক্রান্তিকালে আমি শ্রীলংকার জনগণকে একত্রিত ও মানসিকভাবে শক্ত থাকার আহ্বান
জানাচ্ছি... পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে।' | 3 |
প্রেমিকার শখ ছিল গয়নার; কিন্তু প্রেমিক পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। এ কারণে প্রেমিকার আবদার পুরণে সামর্থ্য ছিলো না তার। তবে প্রেমিকার আবদার বলে কথা; তাই যেকোন মূল্যেই হোক গয়না জোগাড় করা চাই! নিরুপায় হয়ে অমিত মজুমদার নামে ওই প্রেমিক তারই শিক্ষকের বাসা থেকে ১৬ ভরি গয়না হাতিয়ে নেন।ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় । আনন্দবাজার জানায়, গয়না খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক কাজল কুমার সিনহা। গত ১৪ নভেম্বর আলমারি খুলে তার স্ত্রী দেখেন গয়নার সব বাক্স ফাঁকা। খোয়া যায় প্রায় ১৬ ভরি গয়না; যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ রুপি। অথচ তার আগের দিনও সেখানে গয়না ছিল। এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগ আমলে নিয়ে তদন্তে নামে স্থানীয় পুলিশ। তদন্তের এক পর্যায়ে প্রেমিক অমিতকে জেরা করলে বেরিয়ে আসে সব ঘটনা। পুলিশের টানা জেরায় অমিত স্বীকার করেন গয়না চুরির কথা। তদন্তাকারীরা জানান, জেরায় অমিতের কাছ থেকে অর্চনা মল্লিক নামে বেহালার এক বিবাহিত নারীর খোঁজ পাওয়া যায়। অর্চনার বাড়িতে তল্লাশি করেই মেলে চোরাই গয়না। পুলিশ জানায়, অমিতের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক। প্রেমিকার গয়নার শখ মেটাতেই শিক্ষকের বাড়ি থেকে গয়না চুরি করেন অমিত। এ ঘটনায় প্রেমিক-প্রেমিকা এখন পুলিশ হেফাজতে। | 3 |
বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি নিউইয়র্ক প্যালেসে বৃহস্পতিবার বিকালে (বাংলাদেশ সময় আজ সকাল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময় এই প্রশংসা করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর সার্বিক কার্যক্রমের ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং করেন। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ (ইউএন) মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে স্বাগত জানান।
জাতিসংঘ বাংলাদেশের অগ্রাধিকারগুলোকে গুরুত্ব দেয় উল্লেখ করে মহাসচিব প্রধানমন্ত্রীকে বলেন, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের মতো বাংলাদেশের অগ্রাধিকারগুলো জাতিসংঘেরও অগ্রাধিকার।
শেখ হাসিনা জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের উচ্চপদে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আরও বেশি সদস্য নিযুক্ত করতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান। ড. মোমেন বলেন, একটি গতিশীল অর্থনীতির দেশ বাংলাদেশকে জাতিসংঘ 'রোল মডেল' হিসেবে স্বীকৃতি দেয়। গুতেরেস বাংলাদেশের এবং দেশটির সার্বিক অর্জনের ব্যাপারে এর নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুক এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মাদ সহিলের সঙ্গেও বৈঠক করেন। নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি সামলাতে তার সরকার ইন্সুরেন্স ব্যবস্থা চালু করার চিন্তা ভাবনা করছে। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মাদ সহিলের সঙ্গে বৈঠকের ব্যাপারে ড. মোমেন বলেন, মালে ও চট্টগ্রামের মধ্যে বাণিজ্যিক জাহাজ চালু করার ব্যাপারে উভয় দেশ কাজ করছে।
ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের তাদের নিজ জন্মভূমিতে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার কর্তৃপক্ষকে চাপ দিতে ফুককে অনুরোধ জানান। সূত্র : বাসস বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ভার্চুয়াল বৈঠকে ৪৭ লাখ টাকা আপ্যায়ন বিল এখন টক অব দ্যা কান্ট্রি। যার যার অবস্থান থেকে বৈঠকে অংশ নিলেও বিল থেমে নেই। কেউ আসুক বা না আসুক খরচের খাতায় হিসাব উঠবেই। এসব আয়োজনে অংশ নেয়া ১২০ জনের জন্য ব্যাগ, ফোল্ডার, কলম ও প্যাড বাবদ ব্যয় ১ কোটি ৩৮ লাখ টাকা এবং প্রতিবেদন সরবরাহের নামে আরো ১০ লাখ ৮০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, আউটসোর্সিংয়ের মাধ্যমে সদ্য সমাপ্ত অর্থবছরে বাস্তবায়নাধীন ৭২টি প্রকল্পের প্রভাব মূলায়নের জন্য মার্চ থেকে মে মাসের মধ্যে এসব ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি। এর মধ্যে প্রতি প্রকল্পের জন্য একটি করে জাতীয় কর্মশালা এবং টেকনিক্যাল ও স্টিয়ারিং কমিটির দুটি করে ভার্চুয়াল সভা ছিল। পরামর্শক কোম্পানিগুলোর সঙ্গে যোগসাজশে আইএমইডির কর্মকর্তা-কর্মচারীরা এসব ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে তিনটি খাতে মোট ২ কোটি ৫ লাখ টাকার ব্যয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। সব মিলে এসব ভার্চুয়াল আয়োজনের জন্য খাবারে বিল তোলা হয়েছে মোট ৫৭ লাখ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া স্টেশনারি ও অন্যান্য ব্যয় হিসাবে প্রতিটি ভার্চুয়াল আয়োজনের জন্য ১৫ হাজার টাকা ধরে মোট বিল দেখানো হয়েছে ১০ লাখ ৮০ হাজার টাকার। প্রতিটি ভার্চুয়াল সভায় আইএমইডির ৭৩ জন কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞসহ মোট ১২০ জন অংশগ্রহণকারী ছিলেন। পরামর্শক কোম্পানিগুলো যে বিল জমা দিয়েছে তাতে প্রতিটি কর্মশালার ক্ষেত্রে তাদের জন্য ব্যাগ, ফোল্ডার, কলম ও প্যাড বাবদ ১ লাখ ৯২ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক আইএমইডির এক কর্মকর্তা বলেন, প্রত্যেক পরামর্শক কোম্পানি সমান বিল জমা দিয়েছে। অর্থাৎ এ খাতে ৭২টি ওয়ার্কশপের জন্য বিল করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ২৪ হাজার টাকা। একইভাবে প্রতিটি কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য প্রতিবেদন সরবরাহ ব্যয় ১৫ হাজার টাকা ধরে সব প্রকল্প মিলে এ খাতে মোট ব্যয় দেখানো হয়েছে আরো ১০ লাখ ৮০ হাজার টাকা। প্রতি ওয়ার্কশপের জন্য ৬০ হাজার টাকা ধরে ৭২টি কর্মশালায় অংশগ্রহণকারীদের আপ্যায়নে মোট ৪৩ লাখ ২০ হাজার টাকা বিল করা হয়েছে। এরসঙ্গে টেকনিক্যাল ও স্টিয়ারিং কমিটির দুটি করে ভার্চুয়াল সভায় ব্যয় ধরা হয়েছে আরো ১৪ লাখ ৪০ হাজার টাকা। সংশ্লিষ্ট একটি প্রকল্পের বিলের হিসাব পর্যালোচনায় দেখা যায়, ওই প্রকল্পের জন্য ২৬ লাখ ৬০ হাজার ৫০০ টাকা করে বিল উত্তোলন করা হয়েছে। এর মধ্যে ১৬ লাখ ৪৫ হাজার টাকা পাবে সংশ্লিষ্ট আউটসোর্সিং কোম্পানি, বাকি অর্থ আইএমইডির তত্ত্বাবধানে থাকা জাতীয় ওয়ার্কশপ ও স্টিয়ারিং ও টেকনিক্যাল কমিটির সম্মানী ও ব্যয় হিসাবে দেয়া হয়। এই বিলের মধ্যে পরামর্শক কোম্পানি ও অংশগ্রহণকারীদের সম্মানীসহ মোট ২১টি খাত রয়েছে। এরমধ্যে আপ্যায়ন ও ব্যাগ, ফোল্ডার, প্যাড, কলম এবং অংশগ্রহণকারীদের প্রতিবেদন সরবরাহ খাতে ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে একাধিক পরামর্শক কোম্পানির কর্মকর্তা বলেছেন, আইএমইডির নির্দেশনা অনুযায়ী বিল তৈরি করে তারা জমা দিয়েছেন। এ বিষয়ে আইএমইডি সচিব আবুল মন্সুর মো. ফয়জুল্লাহ বলেন, যে হিসাবটা আইএমইডি দেখিয়েছে, সেই পরিমাণ অর্থ প্রভাব মূল্যায়ন প্রকল্পগুলোতে বরাদ্দ রয়েছে, তার বেশি তারা দাবি করেনি। এছাড়া করোনা ভাইরাসের কারণে জুমে মিটিং করলেও আইএমইডির সম্মেলনকক্ষ থেকেও কয়েকজন অংশ নিয়েছেন। অভিযোগের বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এ বিষয়ে লিখিতভাবে জানাতে আইএমইডি সচিবকে নির্দেশ দিয়েছি। প্রতিবেদনটি দেয়ার পর আমরা বিষয়টি বিশ্লেষণ করে দেখব। | 6 |
নিজের হাতে রুটি বানাচ্ছেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বুধবার, নিজেই সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও পোস্ট করেছে অভিনেত্রী। কোয়ারেন্টাইনে থাকার সময়ে তিনি কীভাবে সময় কাটাচ্ছেন, তা ভক্তদের কাছে তুলে ধরতেই এই ভিডিও পোস্ট করেছেন তনুশ্রী। তনুশ্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি গোল রুটি বানানোর চেষ্টা করছেন। অভিনেত্রীর কথায়, তিনি সাধারণত যে কাজগুলি করেন না, সেই কাজগুলিই এখন করার চেষ্টা করছেন। ভিডিওটি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে তনুশ্রীর প্রশ্ন, "তোমরা কি পারো গোল রুটি বানাতে?" তাঁর মতো অন্যদেরও রুটি বানানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁকে ট্যাগ করতে বলেছেন তনুশ্রী। অন্যদেরও তাঁদের পরিচিতদের কাছে এই চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাতে বলেছেন। শুধু রুটি বানানোই নয়, কখনো বাড়িতে গাছের পরিচর্চা করে, কখনও আবার ভিডিও কলে আড্ডা দিয়ে সময় কাটাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। প্রসঙ্গত, খুব শীঘ্রই আবির চট্টোপাধ্যায়, আর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তর ছবি 'আবার বছর কুড়ি পর' ছবিতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। | 2 |
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে কথা বলেছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. কবির হোসেন। গতকাল সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ। প্রথম আলো: সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। কিন্তু পরবর্তী পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটে। উপাচার্যের ব্যর্থতায় ছোট একটা ঘটনা বড় আকার ধারণ করেছে, এমনটাই অনেকে বলছেন। আপনি কীভাবে দেখছেন? কবির হোসেন: হলের প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে ঘটনাটা শুরু। যেদিন মূল ঘটনাটা (পুলিশের হামলা) ঘটল, এর আগপর্যন্ত বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছিল। পুলিশ আসার পরও আইসিটি ভবনের সামনে অনেক শিক্ষক এসেছেন। তখন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে কোষাধ্যক্ষ একটা সম্ভাব্য প্রস্তাব নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। প্রস্তাবটা হচ্ছে, আগের প্রাধ্যক্ষকে সরিয়ে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। আমিও তখন সেখানে ছিলাম। ছাত্ররা সেখানে উত্তেজিত ছিল। তবে একটা সময়ে ফটক খুলে দিয়ে উপাচার্যের কাছে যাওয়ারও সুযোগ তৈরি করে দেয় ছাত্রীরা। গেটে যাওয়ার পরে পেছন দিকে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপরই পুলিশের লাঠিপেটা শুরু হয়ে গেল। ঘটনাটা যখন শেষ মুহূর্তে, অর্থাৎ আর পাঁচ মিনিট হলেই বিষয়টা সমাধান হয়ে যেত, সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রথম আলো: কেন এমন ঘটনা ঘটল? কবির হোসেন: আমার স্পষ্ট কথা হচ্ছে, এটা ভালো করে তদন্ত করে দেখা উচিত। দরকার হলে সরকারও তদন্ত কমিটি করতে পারে। আমার মনে হয়, এর পেছনে ইন্ধন আছে। তা না হলে যখন সমস্যার সমাধান ঠিক দ্বারপ্রান্তে, তখন কেন পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করবে, ধাক্কাধাক্কি হবে! ছাত্ররা আবার ইটপাটকেল মারল, পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ল। এই যে একটা রণক্ষেত্র হলো, এতে হয়তো কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তৃতীয় পক্ষের ষড়যন্ত্র থাকতে পারে। বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য কেউ এটা করতে পারে। প্রথম আলো: শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে বিনা উসকানিতে পুলিশ তাঁদের ওপর হামলা চালিয়েছে... কবির হোসেন: আমরা ইতিমধ্যে অনেকবার এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই, পুলিশকে লাঠিপেটা করতে প্রশাসন থেকে কে বলেছে? আইসিটি ভবনটা সিসি ক্যামেরা দিয়ে সুরক্ষিত। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করেন, তবে হয়তো বেরিয়ে আসবে আসল ঘটনা। অথবা পুলিশও ভালো জানতে পারে। প্রথম আলো: লাঠিপেটার পাশাপাশি পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। পুলিশের এমন আচরণ সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কিছু খোলাসা করেনি। এ বিষয়ে কী বলবেন? কবির হোসেন: এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ৩১ বছর ধরে চলছে। আজ পর্যন্ত পুলিশের লাঠিপেটায় কিছুই সমাধান হয়নি, আলোচনার মাধ্যমেই সব সমাধান হয়েছে। সাধারণত ছাত্ররা যখন নিজেদের মধ্যে মারামারি করত, তখন পুলিশ আসত, সেটা দমাত। এই আন্দোলনটা কিন্তু ছাত্রদের সঙ্গে উপাচার্যের, এখানে পুলিশ এসে যে ভূমিকা নিয়েছে, সেটা আমরা কখনোই মেনে নিতে পারি না। কারণ, শিক্ষার্থীদের ওপর এভাবে পুলিশের নির্বিচার লাঠিপেটা করা এবং পরবর্তী পর্যায়ে ছাত্রদেরও ইটপাটকেল মারা, পুলিশও আহত হয়েছে, ছাত্ররাও আহত হয়েছে, শিক্ষকেরাও আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আমরা চাইনি। আমার মনে হয়, এটা বের করা উচিত কারা এটা করেছে এবং কীভাবে করেছে। প্রথম আলো: কী এমন ঘটল, যাতে শিক্ষকদের সম্পর্কে শিক্ষার্থীদের মনে এত অবিশ্বাস ও সন্দেহ জন্মেছে? কবির হোসেন: আসলে এ কারণটা আমরাও খুঁজে পাচ্ছি না। বিগত সময়ে যত বড় আন্দোলনই হোক, সেটা সমাধানের জন্য এগিয়ে গিয়েছি। এবারও পুলিশের লাঠিপেটায় যখন শিক্ষার্থীরা আহত হয়, আমি নিজে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি। আমরা শিক্ষকেরাও কিন্তু সেদিন আহত হয়েছি, তবে আমরা ছাত্রদের ওপর কোনো বিরূপ প্রতিক্রিয়া বা অসন্তোষ দেখাইনি। আমরা প্রায় আড়াই শ শিক্ষক তাদের কাছে গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু শিক্ষার্থীরা আমাদের কোনো কথাই শুনল না। ওদের কথা হচ্ছে, ওদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা, তবেই আলোচনা করবে। ছয়বার আমরা তাদের কাছে গিয়েছি। তিন থেকে চার ঘণ্টা জ্যেষ্ঠ শিক্ষকেরা তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে ছিলেন আলোচনার সুযোগ তৈরি করতে। শিক্ষার্থীদের বলব, তাদের প্রতি আমাদের কোনো রাগ-বিরাগ নেই। আমরা সহানুভূতিশীল, মর্মাহত, দিনরাত তারা অভুক্ত অবস্থায় রাস্তায় আছে, আমরাও ঘুমাতে পারছি না, ওরা আমাদের সন্তান। আলোচনার মাধ্যমে দ্রুত তারা ক্লাসে ফিরে যাক, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক। শিক্ষামন্ত্রী এরই মধ্যে উদ্যোগ নিয়েছেন, শিক্ষার্থীরা তাঁর ডাকে সাড়া দিয়ে আলোচনায় বসেছে। বিষয়টা দ্রুত সমাধান হোক। প্রথম আলো: শুরুতেই সমাধানযোগ্য একটা বিষয় সমাধান করতে না পারার দায় কার? কবির হোসেন: আমার মনে হয়, এ বিষয়ে আরেকটু তদারকি করলে ভালো হতো। তাহলে কিন্তু আজকের এই পর্যন্ত আসত না। ভবিষ্যতে এদিকে লক্ষ রাখতে হবে। প্রথম আলো: আপনি একসময় শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। গতকাল রোববার সমিতি বলেছে, উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এ ক্ষেত্রে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য তাঁরা অনুরোধ করেছেন। কবির হোসেন: আসলে উপাচার্যের নিয়োগের বিষয়টি সরকারের সিদ্ধান্তে হয়। তাই শিক্ষার্থীরা যে দাবিতে আন্দোলন করছেন, তা দ্রুত সমাধানে সরকারের পদক্ষেপ দরকার। উপাচার্য পদত্যাগ করবেন নাকি থাকবেন, এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। আমরা কেবল পরিস্থিতির উত্তরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আলোচনাই একমাত্র সমাধান। শিক্ষামন্ত্রী যেহেতু শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তাই আমরা আশাবাদী, দ্রুতই এর সমাধান হবে। আর শিক্ষকদেরও তাদের আশ্বস্ত করতে হবে, আন্দোলনের ঘটনায় কোনো শিক্ষার্থীকেই দোষারোপ করা হবে না। অন্যদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটাও তুলে নেওয়া হোক। তাহলেই সমাধান আসবে। | 8 |
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। পাপনের ক্যাসিনো খেলার যে ভিডিও প্রকাশ হয়েছে তা দেশের নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রবিবার সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত 'বিএসআরএফ সংলাপ' অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন, পাপন হয়তো বিদেশে খেলেছেন। বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ | 6 |
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বড় বড় নেতাদের স্বাগতম জানানোর জন্য ঢাউস ঢাউস গেট, বিলবোর্ড নির্মাণ এবং মোটর শো-ডাউন করা আওয়ামী লীগের সংগ্রামী ও গণমুখী চরিত্র ও চিরায়ত সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এই অপসংস্কৃতি গণতন্ত্র বিরোধী দানব স্বৈরাচারদের সৃষ্টি করা। গণমানুষের প্রিয় দলের কতিপয় সদস্য এই অপসংস্কৃতি আওয়ামী লীগে আত্মস্থ করবার চেষ্টা করছেন। এই বাহুল্য বাহারি কর্মকান্ড তৃণমূলের গরীব কর্মী এবং জনগণ পছন্দ করেন না। এই অপসংস্কৃতি আওয়ামী লীগের সংগ্রামী ঐতিহ্য, গণমুখী সংস্কৃতি ও অবিনাশী আদর্শের পরিপূর্ণ বিরোধী। বৃহস্পতিবার (৭ অক্টোবর) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বিশেষ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হুইপ স্বপন বলেন, আওয়ামী লীগ উচ্চবিত্ত নেতা নির্ভর দল নয়, নিবেদিত প্রাণ তৃণমূলই আওয়ামী লীগের প্রাণশক্তি। নেতাদের মনোতুষ্টির জন্য বাহুল্য খরচ না করে সেই অর্থ অসহায় তৃণমূলের পেছনে ব্যয় করুন। নেতাদের দেবতার আসনে না বসিয়ে তৃণমূলকে ভাইয়ের আসনে বসান। একটু ভালবাসা, সম্মান ও মর্যাদা দিন, দল অনেক উপকৃত হবে, দেশ এগিয়ে যাবে। যে নেতা তৃণমূল ও জনগণকে যত সম্মান দেবেন, সেই নেতার জনপ্রিয়তা তত বেশি বাড়বে এবং টেকসই হবে। দেশের টেকসই উন্নয়নে জন্য যেমন আওয়ামী লীগ অপরিহার্য, তেমনি নেতার টেকসই জনপ্রিয়তার জন্য আওয়ামী লীগের তৃণমূলের প্রতি মমত্ববোধ অপরিহার্য। মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, জেলা সাধারন সম্পাদক আবু নইম পাটোয়ারী দুলাল, কেন্দ্রীয় নেতা নির্মল গোস্বামী, চাঁদপুর পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, উপজেলা সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ পৌর মেয়র আওলাদ হোসেন লিটন প্রমুখ। প্রথম অধিবেশন শেষে সভাপতির শূণ্য পদে কাউন্সিলরদের সরাসরি ভোটে মো. লিয়াকত হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য যে, গত বছর অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সভাপতি মৃত্যুবরণ করায় এক সদস্য বিশিষ্ট কমিটি ছিল। বিশেষ কাউন্সিলে সভাপতির শূন্য পদে নির্বাচন করা হয়। | 6 |
মানসিক অবসাদের কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব আল হাসান। এমন ঘোষণার চার দিন পরই সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকায় গেছেন বাঁহাতি অলরাউন্ডার। তবে প্রোটিয়াদের বিপক্ষে সাদা ও লাল বলের সিরিজের সব কটি ম্যাচে সাকিব থাকবেন কি না, সেটা নিয়ে এখনো ধোঁয়াশা আছে।ধোঁয়াশার কারণ, সাকিবের সঙ্গে আলোচনার পর গত ১০ মার্চ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্ট চাইলে সাকিবকে যেকোনো ম্যাচে বিশ্রাম দিতে পারবে। বাঁহাতি অলরাউন্ডার যদি কোনো ম্যাচে বিশ্রাম চান, তাঁকে সে সুযোগ দেওয়া হবে। সাকিব সব ম্যাচে খেলতে না চাইলে, তাতেও সমস্যা নেই। দল চলে যাওয়ার দুদিন পরই দক্ষিণ আফ্রিকায় গেছেন সাকিব। দলের সঙ্গে প্রথম দিন থেকেই অনুশীলন করেছেন তিনি। তবে সাকিব ঠিক কটি ম্যাচ খেলবেন, পরিষ্কার নয় বলেই আজ সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নই হলো সাকিবের খেলা-না খেলার প্রসঙ্গ নিয়ে। উত্তরে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, সব ম্যাচেই খেলবেন সাকিব। এর বাইরে কোনো বার্তা নেই তাঁর কাছে।সাকিবের বিশ্রাম প্রসঙ্গে জানতে চাইলে তামিম বলেছেন, 'আমার কাছে এ রকম কোনো বার্তা নেই, যেখানে আমাকে বলা হয়েছে যে ওকে (সাকিব) এক-দুটি ম্যাচে বিশ্রাম দিতে হবে। তার সঙ্গে আমার স্বাভাবিক ক্রিকেট নিয়েই আলাপ হয়। আমি জানি সে ভালো করতে চায় এবং দলের সবাই সেটাই চায়। তা ছাড়া অন্য কোনো তথ্য আমার জানা নেই।' | 12 |
রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল উদ্ধারে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এ সময় ডিএনসিসির কর্মকর্তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছে দখলদারেরা। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে বসিলা রোডের লাউতলা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।আটকদের মধ্যে দুজন নারী রয়েছেন। তাঁদের নাম ফারজানা কলি ও মারুফা কাজল। তাঁরা আওয়ামী মহিলা লীগের মোহাম্মদপুর থানা কমিটির সদস্য বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল ও ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন। তারা বলেন, 'মোহাম্মদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ রামচন্দ্রপুর খাল। এই খাল দীর্ঘদিন ধরে দখল অবস্থায় আছে। খাল দখল করে রাস্তা, বহুতল ভবন, বাজার তৈরি করা হয়েছে। আজ খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছি। অভিযানের একপর্যায়ে কিছু লোক বাধা দেন। তাঁদের অনেককে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের মোহাম্মদপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।' | 6 |
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিকে 'দেখতে না পাওয়া এক শত্রুর সঙ্গে যুদ্ধ' হিসেবে আখ্যা দিয়েছেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সেই সঙ্গে এই যুদ্ধে কীভাবে জয়ী হওয়া যায় তা নিয়ে কিছু পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তার এই ডাকে ক্রিকেটারদের মধ্যে সবার আগে সাড়া দিয়েছেন তাসকিন আহমেদ। লাইভ চলাকালীন অনুদান দেওয়ার ঘোষণা এসেছে এই ফাস্ট বোলারের কাছ থেকে। সাকিব জানিয়েছেন, অনুদান হতে পারে যেকোনও অঙ্কের, 'এটি হতে পারে ৫, ১০, ১০০ কিংবা ৫০০ টাকার। আবার হতে পারে ১, ৫ ও ১০ লাখ টাকারও।' ছোট অংক অনুদান দেওয়া নিয়ে দ্বিধায় যারা, তাদেরও উৎসাহিত করার চেষ্টা করেছেন ক্রিকেটের উদাহরণ দিয়েই, 'অনেকে মনে করতে পারেন ৫, ১০ বা ১০০ টাকায় দিয়ে কী হবে? আমি বলব ছোট ছোট অবদান মিলেই অনেক বড় কিছু হয়। ক্রিকেটে ১১ জনের প্রত্যেকে যদি ২০ রান করেও করে, তাহলেও ২২০ রান হয়। একজন ৭০ রান করল আর অন্যরা কিছুই করল না, তাতে দল লাভবান হয় না।' অর্থাৎ করোনা যুদ্ধে আরেকটি 'টিম গেম' খেলার ডাকই যেন দিয়েছেন এই অলরাউন্ডার। সাকিব আল হাসান ফাউন্ডেশনের ওয়েবসাইটে ঢুকে অনুদান দেওয়া যাবে। লাইভে যুক্ত হওয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডাক্তার মোস্তফা আজিজ সুমনের সঙ্গে আলাপে সাকিব বুঝেছেন, এই মুহূর্তে চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) সরবরাহও কম জরুরি নয়। অনুদানের টাকা এই খাতে ব্যয়ের ঘোষণাও দিয়েছেন তাই। যুক্তরাষ্ট্রে কেমন আছেন, ভক্তদের এই প্রশ্নের জবাবে সাকিব জানান, 'যদিও ঘরবন্দি। তবু আরামেই আছি। সব সময় অভিযোগ থাকত, পরিবারের জন্য কোনও সময় নেই। এখন প্রচুর সময় আছে।' এই সময়ে নিজেদের ফিটনেস ঠিক রাখতে ক্রিকেটাররা ঘরেও কম ঘাম ঝরাচ্ছেন না। তবে সাকিব নিজে একটু উল্টো পথে চলছেন বলেই জানালেন, 'ক্রিকেটের কারণে না খেয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমি এ জন্য একটু উল্টো পথেই গিয়েছি। প্রচুর খাওয়া-দাওয়া করছি। একটু মোটাও হয়েছি তাই।' নিজে স্বাচ্ছন্দ্যে থাকলেও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য দুশ্চিন্তার কথাও বলেছেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা, 'আমি চিন্তিত তাদের জন্য, যাদের স্বাচ্ছন্দ্যে থাকার মতো অবস্থা নেই।' ভবিষ্যতে তার ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করার কথাও বলেছেন সাকিব, 'পরিস্থিতির কারণে এখন এভাবে শুরু করতে হলো। এ রকম কিছু (হাসপাতাল করার পরিকল্পনা আছে কি না, এক ভক্তের এমন প্রশ্নের জবাবে) করতে পারলে এর চেয়ে ভালো আর কী হতে পারে! হতে পারে স্কুল-কলেজ কিংবা ক্রিকেট একাডেমিও।' বিডি প্রতিদিন/কালাম | 4 |
বিএনপি নেতাদের বক্তব্য জনগণের জন্য বিনোদনের উৎসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে খুলনা সড়ক জোনের অধীনে দুইটি সেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। অনুষ্ঠানেভার্চুয়ালি যুক্ত হন সেতুমন্ত্রী। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন,যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে তাদের অন্যদের নিয়ে কথা বলা হাস্যকর। প্রকৃতপক্ষে বিএনপিই এখন দেউলিয়া হয়ে গেছে।যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া। তিনি বলেন,বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায়। এ জন্য তারাই দেউলিয়া। যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় তাদের দেউলিয়াত্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ভিডিও কনফারেন্সেের মাধ্যমে খুলনা সড়ক জোনের অধীনে নবনির্মিত দুইটি সেতুর উদ্বোধন করেন। সাতক্ষীরা-আশাশুনি-গোয়ালডাঙ্গা-পাইকগাছা সড়কের ওপর প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ৩০৫ মিটারের দৈর্ঘ্যের মানিকখালী সেতু এবং কুষ্টিয়া (ত্রিমোহনি) মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের মাথাভাঙা নদীর ওপর প্রায় সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্যের মাথাভাঙা সেতু রয়েছে। মন্ত্রী বলেন, সেতু দুইটি যথেষ্ট গুরুত্ব বহন করে, কারণ মাথাভাঙা সেতুটির ফলে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন হয়েছে এবং মুজিবনগরে প্রস্তাবিত যে স্থলবন্দর বাস্তবায়িত হবে সেটির সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। খুলনা-যশোর মহাসড়কের দুরবস্থা দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েসড়ক পরিবহন ও সেতুমন্ত্রীবলেন, যত দ্রুত সম্ভব খুলনা-যশোর সড়কের কাজ শেষ করতে হবে। | 9 |
অস্ট্রেলিয়া-দক্ষিন আফ্রিকার মধ্যকার অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ডেল স্টেইন। পার্থ টেস্টের দ্বিতীয়দিন বল করার সময় কাঁধে চোট পান দক্ষিণ আফ্রিকান এই পেসার। স্ক্যান রিপোর্টে জানা গিয়েছে স্টেইনের ডান কাঁধের হাড়ে চিড় ধরা পড়ে। ফলে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে আর খেলতে পারবেন না তিনি। ঘটনাটা ঘটে শুক্রবার সকালে। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৮ তম ওভারে বল করতে গিয়ে ডান কাঁধে ব্যথা টের পান স্টেইন। দলের ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। স্টেইনের এই চোটটা নতুন নয়। ডারবানে গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে একই জায়গায় চোট পেয়েছিলেন স্টেন। তারপর চলতি বছরের ফেব্রুয়ারিতে টি২০ বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকা দলে ফেরেন। | 12 |
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া ও গোয়েন্দা তথ্য বিনিময়সহ সব ধরনের সন্ত্রাস নির্মূল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ইন্টারপোলের সভাপতি মেজর জেনারেল ড. আহমেদ নাসের আল রাইছি। গত বুধবার সন্ধ্যায় দুবাইয়ের একটি হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টাপোলের সভাপতি বাংলাদেশে জঙ্গিবাদসহ সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। পরে ইন্টারপোলের সভাপতি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ প্রদান ও গোয়েন্দা তথ্য বিনিময়সহ সব ধরনের সন্ত্রাস নির্মূল কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে, একইদিন দুপুরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লে. জেনারেল শেখ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে 'দুবাই এক্সপো-২০২২'র একটি ভেন্যুতে ঘণ্টাব্যাপী বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুই দেশের পারস্পরিক সম্পর্ক বাড়ানোর প্রয়াসে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নয়নে দুই দেশ একত্রে কাজ করবে বলে জানিয়েছেন শেখ জায়েদ আল নাহিয়ান। এ সময় দক্ষ জনশক্তিরও প্রশংসা করেন ইউএই উপপ্রধানমন্ত্রী। আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কথা বলেন শেখ জায়েদ আল নাহিয়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে শেখ নাহিয়ান তা গ্রহণ করেন এবং দুই দেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ ভ্রমণ করবেন বলে জানান। বৈঠক শেষে দুই নেতা ঊর্ধ্বতন কর্মকর্তারা দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। | 6 |
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া কসবায় নির্মাণাধীন অংশের কাজ ফের শুরু হয়েছে। বাংলাদেশ-ভারতের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা শেষে গত শনিবার সীমান্তঘেঁষা এই রেলপথের কাজ শুরু হয়।এর আগে ভারতীয় সীমান্তের দেড় শ গজের ভেতরে রেলস্টেশন হচ্ছে দাবি করে নির্মাণকাজ বন্ধ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রায় নয় মাস বন্ধ থাকার পর গত শনিবার সকাল থেকে নির্মাণকাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।বাংলাদেশ রেলওয়ের সিভিল বিভাগের প্রকৌশলী সোহেল রানা জানান, বিএসএফের বাধায় দীর্ঘদিন বন্ধ ছিল সম্প্রসারিত ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের নির্মাণাধীন কসবা রেলওয়ে স্টেশন, সালদা-নদীর ওপর নবনির্মিত একটি রেলসেতু এবং সালদা নদী রেলওয়ে স্টেশনের কাজ। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছিল। অবশেষে বিষয়টি সমাধানের পর আজ থেকে কাজ শুরু হয়েছে।জানা যায়, ভারত সীমান্তের পার্শ্ববর্তী ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সম্প্রসারিত ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের কাজ শুরু হয় ২০২০ সালে। কাজ শুরুর কিছুদিন পর গত গত ৪ এপ্রিল কাজটি বন্ধ করে দেয় বিএসএফ। তারা রেললাইনের পাশে লাল নিশান টানিয়ে দিয়ে সতর্কতা জারি করেন। ফলে গত নয় মাস ধরে বন্ধ ছিল প্রকল্পের কাজ। এতে প্রকল্প সংশ্লিষ্ট মূল্যবান নির্মাণ সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম হয়। আগামী ২০২৩ সালের জুন মাসে কুমিল্লা থেকে আখাউড়া পর্যন্ত ৪৭ কিলোমিটার ডুয়েলগেজ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। | 6 |
কলকাতার বিভিন্ন চ্যানেলে যত সিরিয়াল প্রচার হয়, সেগুলোর মধ্যে জি বাংলার 'মিঠাই' এখন জনপ্রিয়তার শীর্ষে। 'মিঠাই' এমন এক মেয়ের গল্প, যার পরিবার ঐতিহ্য মেনে অনেক বছর ধরে মিষ্টি তৈরি করে। মিষ্টি তৈরিতে সিদ্ধহস্ত মিঠাই নিজেও। সারাক্ষণ দুষ্টুমিতে মাতিয়ে রাখে চারপাশ।মধ্যবিত্ত ঘরের মিঠাইয়ের বিয়ে হয়ে যায় বড় ঘরের ছেলে উচ্ছেবাবুর সঙ্গে। এরপর নানা সংকট নিয়ে এগিয়ে যাচ্ছে সিরিয়ালটির গল্প। 'মিঠাই' চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু।কয়েক দিন ধরে 'মিঠাই'কে নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। একদল গুণ্ডা অপহরণ করে নিয়ে যায় মিঠাইকে। এ খবর পাওয়ার পর তাঁকে বাঁচাতে মাঠে নামে মিঠাইয়ের জীবনসঙ্গী উচ্ছেবাবু। অবশেষে স্ত্রীকে উদ্ধার করেন নায়ক। ওদিকে মিঠাইকে বাঁচাতে গিয়ে যদি উচ্ছেবাবুর কিছু হয়, এ চিন্তাতেই কাহিল ছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। দুজন সুস্থ-স্বাভাবিকভাবে বাড়ি ফেরায় স্বস্তি ফিরে আসে পরিবারে। 'মিঠাই' সিরিয়ালের সাম্প্রতিক পর্বে এমনই ঘটনা দেখা যাচ্ছে। কিন্তু ঘটনা কি এত সহজেই শেষ হয়ে যায়? এর রেশ চলবে গল্পের আরও কিছুদূর পর্যন্ত।স্বামী উচ্ছেবাবুর মন গলানোর দায়িত্ব নিয়েছিল মিঠাই। অপহরণের এ ঘটনার পর উচ্ছেবাবু শক্ত করে আঁকড়ে ধরেছে স্ত্রীর হাত। এতে মিঠাই যারপরনাই খুশি। উচ্ছেবাবুর এখন আস্তে আস্তে মনে ধরেছে তাঁর এই দুষ্টু-মিষ্টি স্ত্রীকে। মিঠাই-উচ্ছেবাবু মানে সৌমিতৃষা ও আদৃতের সম্পর্কের রসায়ন দেখার অপেক্ষায় থাকেন সিরিয়ালপ্রেমী দর্শকেরা। তাই সিরিয়ালটি টিআরপিতে নিজের অবস্থান ধরে রেখেছে বেশ কয়েক মাস ধরে।জি বাংলায় প্রতি সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে সিরিয়ালটি। | 2 |
হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দপ্তর সম্পাদক ইহতেশামুল হক সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ২০১৩ সালে শাপলা চত্বর এলাকায় নাশকতার সঙ্গে জড়িত ছিলেন ইহতেশামুল হক। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে চালানো নাশকতার সঙ্গেও এই হেফাজত নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আগামীকাল শুক্রবার ইহতেশামকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
আবার টলিউডে করোনার হানা। দুর্গাপূজা শেষ হতে না হতেই জানা গেল, কোভিড-১৯ বাসা বেঁধেছে 'প্রাক্তন', 'বেলাশেষে'খ্যাত অপরাজিতা আঢ্যর শরীরে। আনন্দবাজার, এই সময়, হিন্দুস্তান টাইমস বাংলা, জি নিউজসহ বেশ কয়েকটি ভারতীয় বাংলা সংবাদমাধ্যম তাঁর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণকে দেওয়া এক সাক্ষাৎকারে করোনায় আক্রান্ত এই অভিনেত্রী নিজেই জানান, তিনি ভালো আছেন। কিছুদিন আগে হঠাৎ করেই তাঁর রক্তে হিমোগ্লোবিন কমে যায়। তবে জ্বর আসেনি। শুরুতে বুঝতে না পারলেও পরে করোনা পরীক্ষায় নিশ্চিত হন। অপরাজিতা আঢ্যর শাশুড়িও করোনায় আক্রান্ত। তিনিও ভালো আছেন বলেই জানান ছোট ও বড় পর্দার এই অভিনেত্রী। হোম আইসোলেশনে আছেন 'রান্নাঘরে'র এই উপস্থাপক। দীর্ঘদিন পর শুটিং শুরু করেছিলেন তিনি। আবার করোনায় আক্রান্ত হওয়ার ফলে ৩ নভেম্বর পর্যন্ত শুটিং স্থগিত রেখেছেন তিনি। এই মুহূর্তে অপরাজিতার হাতে রয়েছে স্টার জলসার দুটো রিয়েলিটি শো। 'রান্নাবান্না' আর যিশু সেনগুপ্ত প্রযোজিত 'হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি'। 'রান্নাবান্না'-তে তাঁর সঙ্গে রয়েছে শিশুশিল্পী রক্তিম সামন্ত। 'হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি'-তে তিনি রজতাভ দত্ত আর অঙ্কুশ হাজরার সঙ্গে বসেছেন বিচারকের আসনে। টালিউডে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনিও 'বেলাশেষে' সিনেমায় অভিনয় করেছেন অপরাজিতা আঢ্যর সঙ্গে। কোয়েল মল্লিক, তাঁর জীবনসঙ্গী নিসপাল সিং রানে, রঞ্জিত মল্লিক, রাজ চক্রবর্তীরা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠেছেন। অনেকে আবার কাজও শুরু করে দিয়েছেন। টেলিভিশনের অসংখ্য শিল্পীও আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ। তাঁদের ভেতর ভিভান ঘোষ, দেবযানী মুখোপাধ্যায়রা সুস্থ হয়ে ফিরেছেন শুটিং ফ্লোরে। | 2 |
ভুয়া পিএইচডি ডিগ্রি অর্জন, আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ তুলে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ চার শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাসসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।শনিবার (৪ জুন) সকাল থেকে কলেজ ক্যাম্পাসের ভেতরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মিছিল চলতে দেখা গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।আন্দোলনকারী শিক্ষকেরা জানান, ২০১৭ সালে যোগদানের পর থেকেই অধ্যক্ষ জসিম উদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, অনিয়ম ও আর্থ তছরুপের অভিযোগ ওঠে। বিভিন্ন সময়ে শিক্ষক-কর্মচারীদের ডেকে ভয়ভীতি দেখানো, ভর্ৎসনা করা, কারণ দর্শানো নোটিশ দেওয়া, চাকরি থেকে অব্যাহতি দেওয়া ইত্যাদি হুমকি দিয়ে প্রতিষ্ঠানে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন অধ্যক্ষ।আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছে, 'দীর্ঘদিন ধরে আমাদের অধ্যক্ষ স্যার নানা ধরনের অনিয়ম করে আসছেন। আমাদের ক্লাসের ভালো ভালো শিক্ষকদের নানাভাবে অপমান-অপদস্থ করে আসছেন। নানাভাবে কলেজের ফান্ড থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এটি আর চলতে দেওয়া হবে না। অধ্যক্ষের পদত্যাগের আন্দোলনে শিক্ষকদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি।'শিক্ষার্থীরা আরও বলেছে, 'বর্তমান অধ্যক্ষ থাকলে ধানমন্ডি আইডিয়াল কলেজের সুনাম নষ্ট হয়ে যাবে। আমরা এই প্রতিষ্ঠানকে বাঁচাতে স্যারদের সঙ্গে রয়েছি। যতক্ষণ পর্যন্ত অধ্যক্ষ পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে।'কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিল বলেন, 'অধ্যক্ষসহ মার্কেটিং বিভাগের তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের তরুণ কুমার গাঙ্গুলি ও গণিত বিভাগের মো. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে আমরা সব একাডেমিক কার্যক্রম বর্জন করেছি। শিক্ষার্থীরাও আমাদের আন্দোলনে সমর্থন জানিয়ে কলেজে বিক্ষোভ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'এর আগে গতকাল শুক্রবার (৩ জুন) ওই অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া পিএইচডি ডিগ্রি অর্জন, আর্থিক দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে তাঁকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেন খোদ কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।এ সময় শিক্ষকেরা জানান, একাধিক কর্মচারীকে চাপ প্রয়োগ করে চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করেছেন তিনি। আবার অনেক শিক্ষক-কর্মচারীকে চাকরিচ্যুতির হুমকিও দিয়ে আসছেন। এ ছাড়া অধ্যক্ষ তাঁর পিএইচডি ডিগ্রি টাকা দিয়ে সংগ্রহ করেছেন। | 6 |
বাংলাদেশে অভিবাসী-শরণার্থী মিলিয়ে ২১ লাখ ৮৫ হাজার বিদেশি আছেন। এর মধ্যে শরণার্থী ৯ লাখ ৩২ হাজার। জাতিসংঘের 'ইন্টারন্যাশনাল মাইগ্রেশন স্টক-২০১৯' প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক দপ্তরের (ডিইএসএ) পপুলেশন ডিভিশন ওই প্রতিবেদন প্রকাশ করে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসীর সংখ্যা ২৭ কোটি ২০ লাখে পৌঁছেছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি অভিবাসী আছেন ৭৮ লাখ। বিদেশে অভিবাসীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ স্থানে আছে। এ তালিকায় শীর্ষে আছে ভারত। খবর ইউএন নিউজ ও এনডিটিভির। ডিইএসএর ওই প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অভিবাসী-শরণার্থীর মোট ১ দশমিক ৩ শতাংশ রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে সবচেয়ে বেশি লোক এসেছে প্রতিবেশী মিয়ানমার থেকে। মূলত ২০১৭ সালের শেষদিকে মিয়ানমার সেনাবাহিনী দেশটির রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞ শুরু করলে সাড়ে সাত লাখের মতো রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। প্রতিবেদনে আরও বলা হয়, এক কোটি ৭৫ লাখ ভারতীয় বিশ্বের বিভিন্ন দেশে বাস করছে। তাদের বেশির ভাগ আছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে। প্রবাসীর সংখ্যায় ভারতের পর দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো। দেশটির এক কোটি ১৮ লাখ মানুষ বিদেশে থাকে। তৃতীয় অবস্থানে থাকা চীনের এক কোটি সাত লাখ, চতুর্থ রাশিয়ার এক কোটি পাঁচ লাখ, পঞ্চম সিরিয়ায় ৮২ লাখ মানুষ বিদেশে অভিবাসী হয়েছেন। সপ্তম স্থানে থাকা পাকিস্তানের ৬৩ লাখ লোক প্রবাসী। শীর্ষ দশে থাকা বাকি দেশের মধ্যে পর্যায়ক্রমে ইউক্রেনের ৫৯ লাখ, ফিলিপাইনের ৫৪ লাখ ও আফগানিস্তানের ৫১ লাখ মানুষ প্রবাসী। অন্যদিকে, প্রবাসী আশ্রয় দেওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে পাঁচ কোটি ১০ লাখ বিদেশি আছেন। জার্মানি ও সৌদি আরব এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশ দুটিতে বসবাস করছেন এক কোটি ৩০ লাখ বিদেশি। এ ছাড়া রাশিয়ায় এক কেটি ২০ লাখ, যুক্তরাজ্যে এক কোটি, আরব আমিরাতে ৯০ লাখ এবং ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ায় ৮০ লাখ করে বিদেশি বাস করেন। ইতালিতে রয়েছেন ৬০ লাখ প্রবাসী। প্রতিবেদনে আরও বলা হয়, বিদেশে যারা যান, তারা মূলত ভালো কর্মসংস্থান ও ভালো পারিশ্রমিকের জন্য যান। এ প্রবণতা ভারতীয় নাগরিকদের মধ্যেই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এরপর বাংলাদেশ, রাশিয়া, মেক্সিকো, সিরিয়া ও পাকিস্তানি নাগরিকদের মধ্যে বিদেশে বাস করার প্রবণতা বেশি। লেখাপড়ার জন্যও এসব দেশের বহু মানুষ বিদেশে যান। | 6 |
নির্মাণসামগ্রীর মূল্য ও ভ্যাট-ট্যাক্স কমানো এবং পুরোনো দরে দরপত্র আহ্বান বন্ধের দাবিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকাভুক্ত ঠিকাদারেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তাঁরা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা পরিষদ, সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদারেরা মানববন্ধনে অংশ নেন।শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি নিরেশ দাসের সভাপতিত্বে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার সেলিম আহমদের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, সিটি করপোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সহসভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল, গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রমিজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সাইফুর রহমান খোকন প্রমুখ। | 6 |
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর দফতরে গেছেন তারা। প্রতিনিধি দলে আছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, তৈমুর আলম খন্দকার, এ এম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, আব্দুল জব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী ও ওমর ফারুক ফারুকী। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৬ জনে। আর রোগী শনাক্ত দাঁড়াল ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জন।আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১০ লাখ ৪১ হাজার ৪০৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে চারজন পুরুষ, দুজন নারী। এই সময়ে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে কোভিড রোগী মারা গেছেন। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। | 6 |
ইফতারে লাগে এমন সবজি ও পণ্যের দাম হুট করেই বেড়ে গেছে বাজারে। আজ শুক্রবার সকালে মোহাম্মদপুরের কাঁটাসুর ও টাউন হলের কাঁচাবাজার ঘুরে দেখা যায়,বেগুন, শসা কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। রাজধানীর রায়ের বাজার, কৃষি মার্কেট, বনানী এবং কারওয়ান বাজারেও বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও যেসব সবজি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হতো, তা এখন দেড় থেকে দ্বিগুণ কিংবা তারও বেশি বেড়েছে। আজ সকালে মোহাম্মদপুরের কাঁটাসুর বাজারে প্রতিকেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, শসা ১০০-১২০ টাকা, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা, ক্ষীরা ৫০-৬০ টাকা, আলু ২০-২৫ টাকায় বিক্রি করতে দেখা যায়। অথচ কয়েক দিন আগেও বেগুন, শসা, কাঁচামরিচ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। আর আলুর দাম ছিল ১৬ থেকে ১৮ টাকা কেজি। এই বাজারের ব্যবসায়ীরা মান ভেদে বরবটি, পটোল, করলা, চিচিঙ্গা, ঢ্যাঁড়স প্রভৃতি সবজি কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করেন। যদিও কোনো কোনো দোকানিকে এই সবজিগুলোর জন্য ৮০ টাকা কেজি দর চাইতেও দেখা গেছে। এ ছাড়া দেশি মসুর ডাল ১১০-১২০ টাকা, ছোলা ৭০-৮০ টাকা, অ্যাংকর ডালের বেসন ৬০-৭০ টাকা, বুটের ডালের বেসন ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করা হয়। একাধিক ব্যবসায়ী বলেন, লকডাউনের কারণে ঢাকায় কাঁচামালের সরবরাহ কম। পরিবহন খরচও অনেক বেড়ে গেছে। এসব কারণে দাম আগের চাইতে একটু বেশি।কিন্তু ক্রেতারা বলছেন, সবজির দাম অনেক বেড়েছে। কোনো কোনো সবজির দাম আগের চাইতে দেড়-দুই গুণ বৃদ্ধি পেয়েছে। মোহাম্মদপুর টাউন হল বাজারে সবজি কিনতে আসেন গৃহিণী সুমা আক্তার। তিনি বলেন, 'আমাদের মতো গরিব লোকেরা এমনিতেই বিপদে আছে। এর মধ্যে রমজান মাস আসতেই মরিচ, পেঁয়াজ, আলু, বেগুনসহ ইফতারির পণ্যের দাম অনেক বেড়েছে। এটা আমাদের জন্য অনেক কষ্টের।' | 0 |
শিশুর দলটি চা-বাগানের ভেতর গাছে গাছে পাখির বাসার খোঁজ করছিল। একসময় একটি ছায়াবৃক্ষের (চা-বাগানে শেড ট্রি নামে পরিচিত) কোটরে পেয়েও যায় বাসার খোঁজ। সেই বাসাতে তিনটি ছানা ছিল। পুষবে বলে শিশুরা ছানাগুলো ধরে নিয়ে যায়। এ রকম পাখির ছানা ধরার একটি খবর আসে বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ডলাইফের (এসইডব্লিউ) সদস্যদের কাছে। খবর পেয়ে সংগঠনের এক সদস্য ঘটনাস্থলে ছুটে যান। শিশুদের বুঝিয়ে ছানাগুলো পুনরায় বাসায় ফিরিয়ে দেওয়া হয়। এতে পাখির ছানারা মায়ের কাছে ফিরে যেতে পেরেছে। ঘটনাটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খাইছড়া চা-বাগানের একটি এলাকার। গতকাল মঙ্গলবার এই পাখির ছানা ধরা ও ছানাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পাখির ছানাগুলো ছিল কালো কোমর কাঠঠোকরার। এর ইংরেজি নাম ব্ল্যাক রাম্পড ফ্লেইমব্যাক। সারা দেশেই পাখিটি কমবেশি দেখা যায়। স্থানীয়ভাবে অনেকে এটিকে 'গাছঠুকরি' বলে। এসইডব্লিউ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও বন্য প্রাণীর আলোকচিত্রী খোকন থৌনাউজমের কাছে পাখির ছানা ধরার খবর আসে। পরে তিনি ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন, শিশুরা তিনটি ছানা পলিথিনের ব্যাগে রেখে খেলা করছে। খোকন শিশুদের বোঝানোর চেষ্টা করেন ছানাগুলোকে মায়ের কাছে ফিরিয়ে না দিলে মা ও ছানা উভয়েই কষ্ট পাবে। অনেক বোঝানোর পর শিশুরা ছানাদের মায়ের কাছে ফিরিয়ে দিতে রাজি হয়। ওই দলে ছিল ছয় শিশু। এসইডব্লিউর সদস্যরা খাইছড়া চা-বাগানের একটি মাঠে শিশুদের সঙ্গে বৈঠক করেন। তাদের বোঝানো হয়, পাখিরা মানুষের বন্ধু। পাখি ফসলের পোকামাকড় খেয়ে মানুষের উপকার করে। পরে শিশুরা বলেছে, তারা আর বাসা থেকে পাখির ছানা আনবে না। পাখিও ধরবে না। খোকন থৌনাউজম আজ বুধবার প্রথম আলোকে বলেন, ছানাগুলো ঠিক আছে কি না, দেখতে আজ সকালে আবার সেই গাছের কাছে গিয়েছিলেন। সেখানে দেখেন মা পাখি ছানাদের খাবার খাওয়াচ্ছে। | 6 |
বিএনপি বাংলাদেশকে ভিখারি রাষ্ট্রে পরিণত করেছিল বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ৭৫-পরবর্তী সরকার দেশকে প্রায় ৫০ বছর পিছিয়ে দিয়েছে। তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ না করে নিজেদের উন্নয়ন করেছে।দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বটতলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মাঠে পুনর্ভবা নদীখননকাজ উদ্বোধন উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বর্তমান সরকারকে উন্নয়নের রোড মডেল আখ্যায়িত করে নৌ প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, ৭৫-পরবর্তী সরকার বিদেশ থেকে খাদ্য আমদানি করত। আর বর্তমান সরকারে কার্যকর পদক্ষেপে খাদ্য চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে।নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, 'একসময় দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অর্থ বরাদ্দের জন্য বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরতে হতো। কিন্তু আজকে অর্থমন্ত্রীকে কারও দ্বারে দ্বারে ঘুরতে হয় না। বাংলাদেশ আজকে সক্ষমতা অর্জন করেছে। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে আমাদের গর্বের স্থাপনা পদ্মা সেতু বাস্তবায়ন করেছি।' বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আঃ ওয়ারেজ, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়ারেছ প্রমুখ।মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর তত্ত্বাবধানে পুনর্ভবা নদী খননেরকাজ আগামী দুই বছরে শেষ হবে। এর ফলে এটি তৃতীয় শ্রেণির নেভিগেশন রুটে উন্নীত হবে। নদীতে আবার পণ্যবাহী জলযান দেখা যাবে। শুষ্ক মৌসুমে নদীতে পানি থাকার কারণে কৃষি কার্যক্রম বৃদ্ধি পাবে, মৎস্য চাষে সুবিধা হবে এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়। | 9 |
বড় বড় অনেক বিষয় নিয়ে চিন্তাবিদেরা চিন্তায় মত্ত। তালেবান ক্ষমতায় থাকাবস্থায় আফগানিস্তানের নাম কী হবে, তাদের জীবনযাত্রা কেমন হবে-এসব নিয়ে আমাদের দেশে চিন্তার কমতি নেই। ফেরি কেন পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কা দিচ্ছে-এটা নিয়েও মানুষের চিন্তায় বিভ্রম হওয়ার উপক্রম। এ ছাড়াও পরীমণিকে রিমান্ডে কী কী জিজ্ঞাসাবাদ করা হবে-এই নিয়েও আমাদের তরুণসমাজের চিন্তায় জীবন যায় যায় অবস্থা।কিন্তু এর চেয়েও ভয়ানক যে ব্যাপার রয়েছে, এটা নিয়ে এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কপালে চিন্তার ভাঁজ দিন দিন গাঢ় হচ্ছে, সেটা নিয়ে যেন আমাদের ভাবার কিছুই নেই। কোভিড-১৯ মানুষের জীবন এবং জীবিকা দুই-ই দুর্বিষহ করে তুলেছে। প্রথম দিককার লকডাউন জনমনে গুরুত্ব বহন করলেও দিন দিন লকডাউন মানুষের কাছে এখন 'এক তরকারি দিয়ে প্রতিদিন ভাত খাওয়া'র মতো বিরক্তিকর মনে হচ্ছে। প্রতিদিন একটা দেশ থেকে গড়ে ২০০-র বেশি মানুষ নাই (মারা) হয়ে যাচ্ছে, এটা নিয়ে বেশির ভাগ মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই।কোভিড-১৯ শুরুর দিকে যখন দেশে দৈনিক ২-৩ জনের মৃত্যু হয়, তখন আমাদের পরিবারের সবাই আতঙ্কে আলাদা আলাদা গ্লাসে পানি খেতাম, আলাদা থাকার চেষ্টা করতাম এবং হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে ধুতে হাতের রেখা মুছে ফেলার উপক্রম হতো। এ ছাড়া ঘুমানোর সময়ও মাস্ক পরে ঘুমিয়ে পড়তাম। আর এখন ২০০-র বেশি মানুষের মৃত্যু হলেও মাস্কটা টেবিলের পাশেই পড়ে থাকে। মনে হচ্ছে, দিন দিন মৃত্যুর হার যতটা বাড়ছে, মানুষের মনে আতঙ্ক ততটা কমে যাচ্ছে। সরকার বিভিন্ন নামকরণে লকডাউন দিচ্ছে; কিন্তু এটা কতটা কার্যকরী হচ্ছে, তা নিয়ে নানা মহলের জ্ঞানীরা নানান কথা বলবেন। লকডাউন, শাটডাউন, কড়াকড়ি লকডাউন, কঠোর লকডাউন, কঠোর থেকে কঠোরতম লকডাউনসহ সব ধরনের লকডাউন দিয়েও খুব একটা কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। এখন শুধু বাকি 'আল্লাহর কসম লকডাউন' দেওয়ার। অনেকেই আবার লকডাউন না মানার জন্য যুক্তি দাঁড় করাবেন, 'না খেয়ে মরে যাওয়ার চেয়ে করোনা হয়ে মরা ভালো'। কিন্তু এর পেছনেও যুক্তি আছে, 'বেঁচে থাকলে অনেক খাওয়া যাবে।' কোনটা গ্রহণযোগ্য সেটা তর্কসাপেক্ষ।সাধারণ মানুষের মনে আবার নতুন চিন্তার উদয় হয়েছে। এটাকে অবশ্য অতিমাত্রায় ইতিবাচক চিন্তা নাকি নেতিবাচক চিন্তা বলা হবে, তা নিয়ে আমি নিজেও চিন্তিত। দেশের মানুষের ধারণা, করোনার টিকা (ভ্যাকসিন) নিলে আর কখনো করোনা হবে না বা করোনা হলেও মৃত্যু হবে না। তা-ও এটা কিছুটা যুক্তিসংগত ভাবনা বলা যায়। কিন্তু এখন কোনো মহল যদি ভেবেই বসে, 'গরিব আর মুসলমানদের কখনো করোনা হয় না', এটাকে আপনি কোন যুক্তিতে ফেলবেন-এটাও চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। এই ভাবনাটা যে বাস্তব জীবনে পরাজিত হয়েছে, সেটা আর বলে বোঝাতে হবে না।বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার কার্যকারিতা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে, এটা বলা বাহুল্য। অনেক রোগের প্রতিষেধক তৈরি হয়েছে ৫০-৬০ বছরের নিরলস গবেষণার ফলে। তাহলে এক বছরের গবেষণায় তৈরি টিকা কতটা কার্যকরী হবে, সেটা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কোনো জোরালো বক্তব্য দিচ্ছে না। তাহলে কীভাবে আমরা এই টিকারওপর শতভাগ নির্ভর করি? তবে এই মহামারি থেকে দূরে থাকার তিনটা সহজ এবং কম খরুচে উপায় আছে। এই 'তিন উপায়' অনেক বেশি কার্যকরী বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জোরালো বক্তব্য প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। উপায় তিনটি হচ্ছে-সঠিকভাবে 'মাস্ক পরুন, মাস্ক পরুন এবং মাস্ক পরুন।'লেখক: ফ্রিল্যান্স সাংবাদিক | 8 |
ইভিএমে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তা বগুড়া নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। নির্বাচনে জয়লাভ করায় বিএনপিকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, 'ইভিএমে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তা এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। বর্তমান সরকারের সময়ে অতীতের সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। আশা করছি বিএনপি আর ইভিএমের বিরুদ্ধে কথা বলবে না।' বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজ জয়লাভ করেছেন। ইভিএমে ভোট শেষ হওয়ার সাড়ে তিন ঘণ্টার মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন। ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'সে দেশে বিটিভি দেখার সকল আয়োজন শেষ হয়েছে। আজ একটি টেকনিক্যাল কমিটি ভারতে যাচ্ছে। কবে থেকে ভারতে বিটিভির আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করব, আমরা জুলাই মাসে দিনক্ষণ ঠিক করব।' বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের বিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'এ বিষয়ে ২০০৬ সালে একটি আইন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আইন বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেব।' অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কোনো চ্যানেল বন্ধ করা আমাদের লক্ষ্য নয়। আইন অনুযায়ী যাতে চ্যানেলগুলো চালানো হয়, সে ব্যবস্থা করা হবে।' | 9 |
পৌর এলাকার ভেতরে ইমারত বা স্থাপনা নির্মাণের আগে নকশার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। স্থানীয় সরকার আইন-২০০৯ অনুযায়ী ইমারত বা স্থাপনার নকশা অনুমোদনের জন্য গঠিত কমিটি এই অনুমোদন দিয়ে থাকে। সাভার পৌর এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে এই আইন মানছেন না অনেকেই।পৌর এলাকার ওয়াপদা রোডে অনুমোদন ছাড়াই মাত্র ৫৪৫ বর্গফুট জমির ওপর নয়তলা ভবন নির্মাণ করেছেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। এরপরও পৌরসভার ইমারত বা স্থাপনার নকশা অনুমোদনের জন্য গঠিত কমিটি বা পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, সাভারে পৌরসভার পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ইমারত বা স্থাপনার নকশার অনুমোদন দিয়ে থাকে। এটি স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯-এর পরিপন্থী। আইন অনুযায়ী সাভার পৌরসভা সাততলা বা ৭৫ ফুট পর্যন্ত উঁচু ভবনের নকশার অনুমোদন দিতে পারে। এ কারণে সাভারের অনেকেই রাজউকের অনুমোদন নিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন।এদিকে, অনেকে আবার অনুমোদন ছাড়াই নির্মাণ করছেন বহুতল ভবন। অনেকে পৌরসভা থেকে সাততলা পর্যন্ত অনুমোদন নিয়ে নির্মাণ করছেন আট থেকে নয়তলা ভবন। সাভারে ভবন নির্মাণের ক্ষেত্রে এসব অনিয়ম সম্ভব হচ্ছে পৌর ও রাজউক কর্তৃপক্ষের তদারকির অভাবে।পৌরসভার ওয়াপদা রোডের বাসিন্দারা বলেন, বেশ কয়েক বছর আগে আনোয়ার হোসেন প্রথমে তিনতলা ভবন নির্মাণ করেন, যার হোল্ডিং নম্বর ৩/৩। বছর চারেক আগে তিনতলা ভবনকে নয়তলা পর্যন্ত বর্ধিত করেন তিনি। ভবন নির্মাণের আগে ইমারত বা স্থাপনা নির্মাণে নকশা অনুমোদনের জন্য গঠিত কমিটির অনুমোদন নেওয়া হয়নি। অনুসরণ করা হয়নি ইমারত নির্মাণ বিধিমালা।সাভার পৌরসভার প্রকৌশল শাখার এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, বছরখানেক আগে পাশের একটি ভবন হেলে পড়লে আনোয়ার হোসেনের বহুতল ভবনটি তাঁদের নজরে আসে। এর পর অনুমোদিত নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে গত বছর নভেম্বর মাসে আনোয়ার হোসেনকে পৌরসভার পক্ষ থেকে পত্র দেওয়া হয়। কিন্তু এক বছরেও আনোয়ার হোসেন পৌর কর্তৃপক্ষের কাছে কোনো কাগজপত্র জমা দেননি।ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি কাগজপত্র চেয়ে আনোয়ার হোসেনকে আরও একটি পত্র দেওয়া হয়। এরপরও তিনি কোনো সাড়া দেননি।সরেজমিনে দেখা যায়, আনোয়ার হোসেনের ভবনটি নির্মাণ করা হয়েছে ওয়াপদা রোডের প্রিয়াঙ্কা ম্যানশনের পূর্ব পাশের দেয়াল ঘেঁষে। ভবন দুটির মধ্যে কোনো ফাঁক নেই, যা ইমারত নির্মাণ বিধিমালার পরিপন্থী। উত্তর পাশের অপর একটি বহুতল ভবন থেকে আনোয়ার হোসেনের ভবনটির নিচের দিকে কয়েক ফুট জায়গা থাকলেও ওপরের দিকে প্রায় মিলে গেছে।ভবনটির অনুমোদন বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। এরপর তাঁর সঙ্গে দেখা করে জানার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি।আনোয়ার হোসেনের ভবন থেকে আধা কিলোমিটার দূরে জ্বালেশ্বর এলাকায় জাহাঙ্গীরনগর নগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ভেতরে প্রায় অর্ধশত বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এগুলোর অধিকাংশই আট থেকে নয়তলা। সাভার পৌরসভা থেকে এসব ভবনের নকশার অনুমোদন নেওয়া হয়নি।জাহাঙ্গীরনগর নগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির হিসাবরক্ষক মো. শাহীন বলেন, ভবন নির্মাণের আগে ভবন মালিকেরা পৌরসভায় কোনো আবেদন করেননি। সোসাইটির ভেতরে যেসব ভবন নির্মাণ হয়েছে, তার নকশার অনুমোদন দিয়েছে রাজউক। রাজউকের অনুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ করা হয়নি।সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমাম বলেন, সাভার পৌরসভা ড্যাপের (ডিটেইল এরিয়া প্ল্যান) আওতাভুক্ত হওয়ায় পৌরসভার পাশাপাশি রাজউক বহুতল ভবনের (সাত তলার ওপরে) নকশা অনুমোদন দিয়ে থাকে। যদিও ড্যাপ এখনো কার্যকর হয়নি। এর ফলে পৌরসভার ইমারত বা স্থাপনার নকশা অনুমোদনের জন্য গঠিত কমিটির পক্ষে সব তদারকি করা সম্ভব হচ্ছে না।শরিফুল ইমাম বলেন, অনেকে রাজউকের অনুমোদের কথা বলে বহুতল ভবন নির্মাণ করছেন। অভিযোগ পেলে তাঁদের অনুমোদন সংক্রান্ত কাগজপত্র নিয়ে পৌরসভায় হাজির হওয়ার জন্য পত্র দেওয়া হয়। তবে বারবার পত্র দেওয়ার পরেও তাঁদের সাড়া পাওয়া যায় না।আনোয়ার হোসেনের ভবনের বিষয়ে জানতে চাইলে সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলেন, 'মাত্র সোয়া শতাংশ জমির ওপরে আনোয়ার হোসেন নয়তলা ভবন নির্মাণ করেছেন, যা ঝুঁকিপূর্ণ। নির্মাণের আগে পৌরসভা থেকে নকশা অনুমোদন নেওয়া হয়নি। কিন্তু বাড়ির মালিক দাবি করছেন তাঁর অনুমোদন আছে। এ জন্য তাঁর কাছে কাগজপত্র চাওয়া হয়েছে। দুইবার পত্র দেওয়ার পরেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাঁকে আবারও পত্র দেওয়া হবে।' | 6 |
আফগানিস্তানের রাজধানী কাবুলের সরদার দাউদ খান হাসপাতালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটসের (আইএস) আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় তালেবান সামরিক বাহিনীর কমান্ডার হামদুল্লাহ মোখলিসসহ নিহত হয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন ৪৩ জন। হাক্কানি নেটওয়ার্কের সদস্য ও বিশেষ বাহিনী বদরি সৈন্যদলের কর্মকর্তা মোখলিস গত ১৫ আগস্ট তালেবানের ক্ষমতা দখলের পর নিহত হওয়া সবচেয়ে সিনিয়র কর্মকর্তা। আইএসকে প্রতিরোধ করতে গিয়ে প্রাণ হারান তিনি। খবর এএফপি, এনডিটিভি ও ইন্ডিয়া টুডের। মঙ্গলবার (২ নভেম্বর) প্রথমে সামরিক বাহিনী পরিচালিত হাসপাতালের মূল ফটকের সামনে আত্মঘাতী হামলা করে। এরপর সেই ভেঙে যাওয়া ফটকের সামনে থেকে বন্দুকধারীরা ভেতরে প্রবেশ করে এবং এলোপাথাড়ি গুলি শুরু করে। হামলায় নারী ও শিশু নিহতের খবর পাওয়া গেছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন হামলার ১৫ মিনিটের মধ্যে তালেবানরা জবাব দিয়েছে। জঙ্গিরা সাধারণ মানুষকে হত্যার পরিকল্পনা করেছিল। ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে। এ ছাড়া তালেবানের জনসংযোগ বিভাগের এক নেতা বলেন, আমরা যখনই জানতে পারলাম, সরদার দাউদ খান হাসপাতালে হামলা হয়েছে, সঙ্গে সঙ্গে মৌলভি হামদুল্লাহকে তা জানিয়েছি। হামলার সংবাদ পেয়ে নিষেধ করা সত্ত্বেও তিনি ঘটনাস্থলে ছুটে যান। পরে আমরা জানতে পেরেছি হাসপাতালে সম্মুখ যুদ্ধে তিনি শহিদ হয়েছেন। অন্য এক তালেবান কর্মকর্তা বলেন, অন্তত ছয় জন জঙ্গি এ হামলার সঙ্গে জড়িত। এদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আফগানিস্তানের সবগুলো সামরিক হাসপাতালের মধ্যে সরদার দাউদ হাসপাতাল সবচেয়ে বড় হাসপাতাল। সে কারণে জঙ্গিরা এ হাসপাতালে হামলার পরিকল্পনা করে। ইতোমধ্যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটস- খোরাসান (আইএস-কে) এ হামলার দায় স্বীকার করেছে। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আইএস-কে এর পাঁচটি দল মঙ্গলবারের এ হামলা করেছে। এর আগে ৮ অক্টোবর আফগানিস্তানের কুন্দুজে ও ১৫ অক্টোবর কান্দাহারের দুটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী হামলা চালায় আইএস-কে। | 3 |
গ্রামীণফোনের ২৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। সাধারণ সভায় গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০২১ সালের জন্য পরিশোধিত মূলধনের ১২৫ শতাংশ হারে চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে, এ নগদ লভ্যাংশের পরে পরিশোধিত মূলধনের মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ২৫০ শতাংশ, যার মধ্যে রয়েছে পূর্ববর্তী ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ, যা ২০২১ সালে কর পরবর্তী মুনাফার ৯৮.৯১ শতাংশ।এ বছর তৃতীয়বারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা পরিচালনা করে গ্রামীণফোন। ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠিত এ আয়োজনের পরিচালনা করেন গ্রামীণফোনের কোম্পানি সচিব এস এম ইমদাদুল হক। এতে অংশ নেন গ্রামীণফোনের বোর্ড চেয়ারম্যান ইয়র্গেন সি. অ্যারেন্টজ রোস্ট্রাপ ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমানসহ বোর্ড সদস্য এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।গ্রামীণফোনের বোর্ড চেয়ারম্যান ইয়র্গেন সি. অ্যারেন্টজ রোস্ট্রাপ বলেন, '২০২১ সাল আমাদের জন্য বেশ শিক্ষণীয় এক বছর ছিল। পুরো বছর জুড়েই কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট উদ্ভূত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের টিম বেশ দৃঢ় ও প্রতিশ্রুতিবদ্ধ ছিল। প্রতিকূল সময় সত্ত্বেও, টেকনোলজি সার্ভিস প্রোভাইডার ও ডিজিটাল বাংলাদেশের কানেকটিভিটি পার্টনার হিসেবে আমরা বিপুল পরিমাণ বিনিয়োগ, পণ্য ও সেবার ক্ষেত্রে উদ্ভাবন এবং কমিউনিটিকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় নানা পদক্ষেপ গ্রহণ করেছি। প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জনের জন্য আমরা নেটওয়ার্ক ও তরঙ্গের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করেছি এবং অত্যাধুনিক ও ভবিষ্যৎ উপযোগী সক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক অপারেটিং পার্টনার অন্তর্ভুক্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সচেষ্ট রয়েছি। সব সময় গ্রামীণফোনের সাথে থাকার জন্য সকল পার্টনার, কর্মী ও গ্রাহকদের প্রতি আমরা কৃতজ্ঞ।'গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, 'বাংলাদেশের স্ব-নির্ভর ডিজিটাল অর্থনীতির দেশে পরিণত হওয়ার লক্ষ্যপূরণে ভবিষ্যৎ প্রবৃদ্ধি, ভবিষ্যৎ উপযোগী সক্ষমতা তৈরি, পরিচালন মডেল ও অর্থপূর্ণ সামাজিক প্রভাব তৈরিতে ২০২১ সাল আমাদের জন্য ছিল ভিত্তিস্বরূপ। নেটওয়ার্ক ও অভিজ্ঞতার মান বৃদ্ধির ফলে গ্রাহকসংখ্যা ও সেবার ব্যবহার বৃদ্ধির কারণে ২০২১ সালে প্রবৃদ্ধির গতিশীলতাসহ আমরা ইতিবাচক অর্থনৈতিক ফলাফল অর্জন করতে পেরেছি।'উল্লেখ্য, গতকাল গ্রামীণফোন গ্রাহকদের জন্য ই-সিম নিয়ে এসেছে। যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রেখে গ্রামীণফোনের পথচলার ২৫ বছর সম্পন্ন করেছে। | 0 |
বিয়ে তো দূরের কথা, কখনও প্রেমের গুঞ্জনও শোনা যায়নি বলিউড অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী সানি লিওনের। অথচ খবর রটেছে ইমরান হাশমি ও সানি লিওনের ছেলে বর্তমানে ভারতের 'বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়'-এর অধীন মুজাফরনগরের একটি কলেজের ছাত্র। সম্প্রতি ইমরান-সানির ছেলের কলেজের অ্যাডমিট কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। তবে সবখানে রটে যাওয়া এই খবর সত্য নয়। বিহারের ওই ছাত্রটি বলিউড তারকা ইমরান হাশমি ও সানি লিওনের সন্তান নয়। অন্যদিকে জিনিউজ জানিয়েছে, উত্তর বিহারের বাসিন্দা ওই কলেজ ছাত্রের অ্যাডমিট কার্ডে কেউ ইচ্ছাকৃতভাবেই বাবা-মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম বসিয়ে দিয়েছেন। এই কাজ কে করেছেন? সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ছাত্র নিজেও এমন কাজ করে থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে। | 2 |
মুক্তির অপেক্ষায় থাকা বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত আলোচিত ছবি 'টিউবলাইট' আসন্ন ঈদে পাকিস্তানে চলতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পরিচালক ও প্রযোজকরা।
বলিউডের পাশাপাশি ছবিটি আগামী ইদুল ফিতরে পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ঈদের ছুটিতে পাকিস্তানি ছবির ভালো ব্যবসা নিশ্চিত করতে দেশটির ফিল্ম ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন, ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশন ও ফিল্ম নির্মাতারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান, ঈদে বড় বাজাটের পাকিস্তানি দু'টি ছবি 'ইয়ালঘার ও শোল শারাবা'সহ অন্যান্য ছবির স্বার্থ রক্ষার্থে তারা দেশটিতে ভারতীয় ছবি প্রতিরোধ করতে চান।
পাকিস্তানি অভিনেতা মোস্তফা কোরাইশি বলেন, যদি ঈদে 'টিউবলাইট' চালানো হয়, তবে তা নিশ্চিতই হিট হবে। যা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য কল্যাণকর হবে না।
এদিকে, 'টিউবলাইট' পরিচালক কবির খান খুব শিগগিরই ছবিটির টিজার প্রকাশের কথা জানিয়েছেন। শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, বলিউড সুপারস্টার সালমান খানের ভক্তদের জন্য আমাদের কাছে একটি নতুন সুখবর আছে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, খুব শিগগিরই টিউবলাইট ছবির অপ্রকাশিত টিজার প্রকাশ করতে যাচ্ছি।
৫১ বছর বয়সী অভিনেতা সালমান খানের সঙ্গে তৃতীয় ছবির কাজ করলেন দর্শকনন্দিত পরিচালক কবির খান। এর আগে তার পরিচালিত 'বজরঙ্গি ভাইজান' ও 'এক থা টাইগার' ব্যাপক ব্যবসা সফল হয়।
| 2 |
একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক শুভেচ্ছা বার্তায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। অপর এক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা ব্রানাবিক। উল্লেখ্য, ১৯৮১ সালে দেশে ফেরার পর দলের দায়িত্ব নিয়ে শেখ হাসিনা প্রথম নির্বাচনে অংশ নেন ১৯৮৬ সালে। মিডিয়া ক্যু করে এরশাদের সামরিক সরকার আওয়ামী লীগকে হারিয়ে দেন। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিরোধীদলীয় নেতা হন শেখ হাসিনা। পরে স্বৈরাচার পতনের পর ১৯৯১ সালে পঞ্চম সংসদে তিনি বিরোধীদলীয় নেতার আসনে বসেন। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সরকার গঠন করেন তিনি। এরপর ২০০১ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠন করতে না পারলেও ভোট বাড়ে আওয়ামী লীগের। সরকার গঠন করে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট। বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে বসেন শেখ হাসিনা। এরপর নবম সংসদ নির্বাচন থেকে একাদশ সংসদ পর্যন্ত টানা তিন মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নবম সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৬৪টিতেই শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট জয়লাভ করে। এরপর থেকেই বাংলাদেশে 'দিন বদলের শুরু' হয়। দেশের প্রতিটি খাতে অভূতপূর্ব উন্নতি শুরু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার জয়রথ চলমান থাকে দশম সংসদ নির্বাচনেও। ওই বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আবারও বিজয়ী হয়ে টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রীত্বের শপথ নেন শেখ হাসিনা। ২০১৪ সালের নির্বাচনের পর অনেকেই ভেবেছিলেন, পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করতে পারবেন না শেখ হাসিনা। দেশি-বিদেশি বিভিন্ন চাপের মুখে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হবেন তিনি। কিন্তু তাদের সবার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে বিএনপি-জামায়াতের আন্দোলন-জ্বালাও পোড়াও মোকাবেলা করে পূর্ণ মেয়াদ সরকার পরিচালনা করেন শেখ হাসিনা। মেয়াদের শেষ দিকে এসে বিএনপিসহ সরকারবিরোধী জোট আবারও সংসদ ভেঙে নির্বাচনের দাবি জানায়। কিন্তু সংবিধানের প্রচলিত নিয়ম অনুযায়ী, সংসদ বহাল রেখেই একাদশ সংসদ নির্বাচনের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতের জন্য টানা এক সপ্তাহ দেশের সক্রিয় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে নির্বাচনী সংলাপে বসেন তিনি। ফলে ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট। এই নির্বাচনেও ঐক্যফ্রন্ট মাত্র ৮টি আসনে জয়ী হয়। আর ২৮৮টি আসন পায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। | 6 |
গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, বাজার আগামী সপ্তাহ থেকে ভালো হবে। সবাই ধৈর্য ধরুন। গুজবে কান দিয়ে প্রতারিত হবেন না। গতকাল বৃহস্পতিবার ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) এর উদ্যোগে "অংশীদারিত্বের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী করণ" শীর্ষক ত্রিপক্ষীয় সংলাপে এ সব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) গঠন করা হয়েছে সবার কল্যাণে। দেশের অনেক বড় প্রতিষ্ঠান আমানত রক্ষা করতে পারছে না। তারা শেয়ারহোল্ডারদের পাওনা সময় মতো বন্টন করছে না। সঠিকভাবে তথ্য উপস্থাপন করছে না। তারা অনেকেই অন্যের সম্পদ রক্ষা করতে পারছে না। তিনি আরও বলেন, সমস্যা অনেকাংশে কেটে যাবে। পুঁজিবাজার বড় করতে কমিশন দিন রাত কাজ করে যাচ্ছে। ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর অর্থ কমবে না। বরং বিনিয়োগের মাধ্যমে বাড়তে থাকবে। প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সিএমএসএফের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর সভাপতি এম আনিস উদ দৌলা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংলাপের শুরুতে প্যানেল আলোচনায় বক্তারা বলেন, বিভিন্ন সময় সংকটের সময় আইসিবি পুঁজিবাজারে অর্থের যোগান দিয়ে থাকে। তবে সিএমএসএফ প্রতিষ্ঠার মাধ্যমে সংকটের সময় অর্থের যোগান দেয়ার জন্য আরো একটি প্রতিষ্ঠান পাশে পাএয়া যাবে। বিএসইসির প্রাক্তন কমিশনার এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস-চেয়ারম্যান আরিফ খান'র পরিচালনায় ডিএসই'র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, সিএসই'র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক, বিএপিএলসি'র সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ প্যানেল আলোচনায় অংশ গ্রহণ করেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) এস এম মাসুদ হাসান। যে আদালতে দায়িত্ব পালন করেন, সেখানেই কোনো না কোনো অঘটন ঘটান। তিনি যে আদালতে দায়িত্ব পালন করেন, শুধু সেই আদালত থেকেই হাওয়া হয়ে যায় চেক প্রতারণা মামলার গুরুত্বপূর্ণ এভিডেন্স চেক! এক বছরের ব্যবধানে তার বিরুদ্ধে একাধিক মামলা থেকে চেক হারানোর অভিযোগ উঠেছে। চেক হারানোর ঘটনায় বিচারকের নেতৃত্বে গঠিত বিভাগীয় তদন্তেও দোষী সাব্যস্ত হন তিনি। একের পর এক অঘটন ঘটনায় এখন চেক হারানোর 'মাস্টার' হিসেবে খ্যাতি পেয়েছেন আইনজীবীদের কাছে। সর্বশেষ চট্টগ্রাম পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত থেকে সাড়ে তিন কোটি টাকার তিনটি চেকসহ হাওয়া হয়ে গেছে তিনটি চেক প্রতারণা মামলার সব নথি। এর আগে চট্টগ্রাম দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত থেকে মামলার নথি থেকে ১২টি চেক হাওয়া হয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত হন মাসুদ। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত থেকে সাড়ে তিন কোটি টাকার তিনটি চেকসহ চেক প্রতারণার তিনটি মামলার নথিপত্র হারানোর ঘটনার ব্যাখ্যা দিতে মাসুদকে আদালত থেকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। কিন্তু পেশকার মাসুদ আদালতের দেওয়া সেই শোকজের কোনো জবাবও দেননি। এ তিনটি মামলা তিনজন রাষ্ট্রপক্ষের এপিপি পরিচালনা করতেন। এ প্রসঙ্গে চট্টগ্রাম পঞ্চম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট বিশ্বজিৎ বড়ূয়া বলেন, 'চলতি জুলাই মাসেই এক কোটি ৪০ লাখ টাকার একটি চেক প্রতারণা মামলার সাফাই সাক্ষী নিতে গেলে আদালতে মামলার নথি ও চেকটি উপস্থাপন করতে পারেননি পেশকার মাসুদ। তিনি শুনানির সময় আদালতকে জানান, মামলার নথি পাওয়া যাচ্ছে না। রায়ের কাছাকাছি চলে যাওয়া একটি মামলার নথি ও চেক গায়েব হয়ে যাওয়াটা অস্বাভাবিক ঘটনা। এ ঘটনা পেশকার মাসুদই ঘটিয়েছেন। কারণ, আগের দিন আমি নিজেই মামলার নথিটি পেশকার মাসুদের কাছে রেখে এসেছিলাম।' একই আদালতের অন্য এপিপি অ্যাডভোকেট সুভাষ কান্তি রুদ্র বলেন, 'এক কোটি ১০ লাখ টাকার একটি চেকের মামলায় সাক্ষ্য নেওয়ার জন্য একদিন আগে নথিটি আদালতেই স্টাডি করেছিলাম। কিন্তু পরের দিন সাক্ষী আসার পর সেই মামলার নথি ও চেক পাওয়া যাচ্ছে না বলে জানান পেশকার মাসুদ। এ ঘটনার সঙ্গে তিনি সরাসরি জড়িত। তিনি যে আদালতে দায়িত্ব পালন করেন, সেই আদালতেই নথি গায়েব হয়ে যায়।' অন্য এপিপি অ্যাডভোকেট মো. মহিবুল্লা চৌধুরী বলেন, 'আদালত থেকে কখনও কোনো নথি ও চেক গায়েব হয় না। কেউ না কেউ তা গায়েব করেন। পেশকার মাসুদই নথি ও চেকগুলো গায়েব হওয়ার ঘটনার মূল হোতা। তাকে রিমান্ডে নিলে সব একদিনেই বের হয়ে যাবে। মাসুদ এখন আদালতে চেক হারানোর মাস্টার হিসেবে খ্যাতি পেয়েছেন।' আদালত সূত্রে জানা গেছে, তিনটি চেকসহ নথি হারানোর বিষয়ে চট্টগ্রাম পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিনের আদালত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত বরাবর চলতি জুলাই মাসে একটি চিঠি পাঠান। এই চিঠিতে বিচারক উল্লেখ করেছেন, '২০১৯ সালের ১৯ মে সংশ্লিষ্ট আদালত চলাকালে রাষ্ট্রপক্ষের এপিপি অভিযোগ করেন, একটি মামলার নথি পাচ্ছেন না। এ ঘটনার পর ২০ মে আদালতের বেঞ্চ সহকারী এস এম মাসুদ হাসান ও অফিস সহায়ক তপন কান্তি দে-কে শোকজ করা হয়। একই সঙ্গে হারিয়ে যাওয়া চেক প্রতারণার দায়রা নম্বর ১৮১১/১৮ মামলা, দায়রা নম্বর ১৮১৪/১৮ এবং দায়রা নম্বর ১৮১৫/১৮ মামলা তিনটির নথি বিচারকের কাছে উপস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়। যথাযথভাবে অবগত করার পরও মাসুদ ও তপন কেউ কারণ দর্শানোর জবাব দাখিল করেননি।' চিঠিতে আরও উল্লেখ করা হয়, 'অত্র (পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ) আদালতে দীর্ঘদিন ধরে প্রায় বিভিন্ন নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।' অন্য আদালতে ১২ চেক গায়েবে বিচারকের তদন্তে অভিযুক্ত হন পেশকার মাসুদ: চট্টগ্রামে মামলার নথি থেকে পাঁচ কোটি ৬১ লাখ ৮৫ হাজার টাকার ১২টি চেক উধাও হয়ে যাওয়ার ঘটনায় বিভাগীয় তদন্তে পেশকার এস এম মাসুদ হাসানকে অভিযুক্ত করা হয়। ২০১৮ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজের কাছে দাখিল করা তদন্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিন ১২ চেক হারানোর ঘটনায় তাকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেখানে উল্লেখ করা হয়, 'সংশ্লিষ্ট আদালতের (দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ) বিচারক এজলাস থেকে নামার পর এবং আদালত চলাকালীন অভিযুক্ত বেঞ্চ সহকারী একটি ব্যাগ নিয়ে আদালত ত্যাগ করেন। তার ফোন বন্ধ থাকে। সংশ্লিষ্ট বিচারক অফিস ত্যাগ করার পর পুনরায় অফিসে আসা এবং সংশ্লিষ্ট বিচারক অফিস ত্যাগ করার পর উল্লেখিত চেকসহ দলিলাদি হারিয়ে যাওয়ার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। যদি দলিলাদি আদালত রুমের ভেতর অন্যান্য নথির সঙ্গে মিশে যেত, তাহলে তা খুঁজে উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেক সরিয়ে নেওয়ার কারণে তা আর খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্ত এস এম মাসুদ হাসান তার দায়িত্ব পালনে অবহেলা ও অসততার পরিচয় দিয়েছেন। মাসুদের কর্তব্যে অবহেলার কারণে এরূপ ঘটেছে।' ২০১৬ সালের ২৮ জানুয়ারি ব্যবসায়িক প্রতিষ্ঠান প্যাসিফিক ইমপেক্সের মালিক এস এম পারভেজ আলম বাদী হয়ে একটি চেক প্রতারণা মামলা করেন চট্টগ্রাম আদালতে। মামলায় নগরীর পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা ফয়সাল আল বকরের বিরুদ্ধে পাঁচ কোটি ৬১ লাখ ৮৫ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগ আনেন। বাদীকে দেওয়া আসামির ১২টি চেক ব্যাংকে অপর্যাপ্ত তহবিলের জন্য ডিজঅনার হওয়ায় মামলাটি দায়ের করেন। এ মামলা দায়ের করার পর আদালত সমন দিলেও আসামি ফয়সাল হাজির না হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। ২০১৮ সালের ১০ এপ্রিল তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ। ১১ এপ্রিল চট্টগ্রাম দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মামলার সাক্ষ্য দিতে গেলেই নথি থেকে ১২টি চেক গায়েব হয়ে যাওয়ার বিষয়টি সবার সামনে আসে। এরপর পেশকার মাসুদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এক সদস্যের বিচারকের তদন্তে তাকে দোষী সাব্যস্ত করে তদন্ত প্রতিবেদনও দাখিল করা হয়। | 6 |
ঋণের সুদহার বেঁধে দেয়ার পর আমানতের সর্বনিম্ন সুদহারও বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকের তিন মাস ও তার বেশি মেয়াদি আমানতের সুদ হার কোনোভাবেই মূল্যস্ফীতির চেয়ে কম হবে না। গত জুন মাসে গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ। আর ব্যাংকগুলোতে সুদহার ১ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত। কোনো কোনো ব্যাংকে সুদহার আড়াই থেকে ৩ শতাংশ। ব্যাংকগুলোকে এখনই এ নির্দেশনা বাস্তবায়নে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক প্রজ্ঞাপনে আমানতের সুদের হার নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতে দায়-সম্পদের ভারসাম্যহীনতা রোধে ৩ মাস ও তদূর্ধ্ব মেয়াদি আমানতের সুদহার নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি বিবেচনায় নিতে হবে। ব্যক্তিপর্যায়ের মেয়াদি আমানত এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্য তহবিল, অবসর-উত্তর পাওনাসহ বিবিধ পাওনা পরিশোধের লক্ষ্যে গঠিত তহবিল বাবদ রক্ষিত যেকোনো পরিমাণ মেয়াদি আমানতের সুদহার মূল্যস্ফীতির হার অপেক্ষা কোনোভাবেই কম নির্ধারণ করা যাবে না। এ ক্ষেত্রে আগের তিন মাসের গড় মূল্যস্ফীতি বিবেচনা করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, মূল্যস্ফীতির চেয়ে সুদহার কম হবে না - এমনটাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি ব্যাংকিং খাতে আমানতের সুদহার কমছে। ব্যাংক থেকে প্রাপ্ত বিবরণী পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ ব্যাংকের মেয়াদি আমানতে মূল্যস্ফীতির হারের চেয়ে কম হারে সুদ দেয়া হচ্ছে। ক্ষুদ্র আমানতকারীসহ অন্যান্য আমানতকারীর একটি অংশ জীবিকা নির্বাহের জন্য ব্যাংকে রক্ষিত আমানতের সুদের ওপর নির্ভরশীল। কিন্তু মেয়াদি আমানতে মূল্যস্ফীতির হারের চেয়ে কম হারে সুদ দেওয়া হচ্ছে বলে আমানতকারীদের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। ফলে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ছাড়া মেয়াদি আমানতের সুদহার বেশি কমে গেলে জনসাধারণ সঞ্চয়ে নিরুৎসাহিত হন। ফলে অর্থ ব্যাংকে জমা রাখার পরিবর্তে ঝুঁকিপূর্ণ খাতসহ বিভিন্ন অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের প্রবণতা বাড়ছে। ব্যাংক তহবিলের প্রধান উৎস হলো, বিভিন্ন ধরনের আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত আমানত। আমানতের সুদহার বেশি কমে গেলে ভবিষ্যতে ব্যাংকের আমানত সংগ্রহের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনায়ও ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। এ জন্য আমানতের সুদহার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। গত জুনে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ও প্রাইম ব্যাংকের সঞ্চয়ী হিসাবে সুদহার ছিল আড়াই শতাংশ। আর স্থায়ী আমানতে সুদহার ছিল ৩ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত। তবে সরকারি ও কিছু বেসরকারি দুর্বল ব্যাংকে এখনো ৬ শতাংশ ও তার কিছুটা বেশি সুদ পাওয়া যাচ্ছে। | 0 |
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নির্বাচন সামনে। বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের মানুষের স্বাধীনতা অর্জন করে দিয়েছে। নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন। দুপুর ১২টা ৩৩ মিনিটে প্রধানমন্ত্রী আসেন নির্বাচনী জনসভাস্থলে। এরপর তুমুল করতালি। হাস্যোজ্জ্বল মুখে প্রধানমন্ত্রী ওঠেন মঞ্চে। হাত নাড়েন উপস্থিত জনতার উদ্দেশে। শুরু করেন বক্তৃতা। মাত্র সাত মিনিটে বক্তব্য শেষ করে শেখ হাসিনা পীরগঞ্জে নির্বাচনী জনসভা করার উদ্দেশ্যে সড়কপথে রওনা হন। এই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা খাবারের ব্যবস্থা করেছি। কোনো মানুষ গৃহহারা থাকবে না। বিনা পয়সায় মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে। আমরা কমিউনিটি ক্লিনিক করেছি। প্রতিটি মানুষ চিকিৎসা পাচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য এখন আর বই কিনতে হয় না। নতুন বই আমরা দিয়ে দিচ্ছি। উপবৃত্তি দিচ্ছি। মোবাইল ফোনে মায়েদের কাছে বৃত্তির টাকা পাঠানোর ব্যবস্থা করেছি। নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।' আওয়ামী লীগের শাসন আমলের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'দুস্থ, অসহায় মানুষের জন্য দুস্থ ভাতা, স্বামী পরিত্যক্তা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা দিচ্ছি। রাস্তাঘাটের উন্নয়ন করেছি। যেখানে বিদ্যুৎ নেই, সেখানে বিদ্যুৎ দিচ্ছি। এখন আর মঙ্গা নেই। খাদ্যসংকট নেই। খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা আওয়ামী লীগ করে দিয়েছে। এসব হয়েছে নৌকায় ভোট দেওয়ার কারণে। প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মসজিদ ও কালচার সেন্টার করে দিচ্ছি। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করেছি। ন্যাশনাল সার্ভিস চালু করেছি। বেকারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। গৃহহারাদের জন্য গৃহের ব্যবস্থা করেছি। মানুষ গৃহহারা থাকবে না।' শেখ হাসিনা বলেন, 'কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে মাত্র ২ শতাংশ সার্ভিস চার্জে দুই লাখ টাকা ঋণ দিচ্ছি। কৃষকদের জন্য বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করেছি। সার-বীজ সহজলভ্য করে দিয়েছি। আওয়ামী লীগের আমলে কৃষকের উন্নয়ন হয়। সারের সমস্যা হয় না। উৎপাদিত পণ্যের মূল্য আমরা নিশ্চিত করেছি। এখন এক ইঞ্চি মাটিও অনাবাদি থাকে না। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করেছি। আমরা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়।' বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক ওরফে ডিউক চৌধুরীকে পরিচয় করে দিয়ে বলেন, 'ডিউককে আপনাদের হাতে তুলে দিলাম। তাঁকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।' | 9 |
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা মোহাম্মদ আয়ুব আলী ও মোহাম্মদ তৌহিদুল আলম সিআইপি নির্বাচিত হওয়ায় তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ি পৌরসভার পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন সভাপতিত্ব করেন।ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ কে আজাদ বাবুলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিনুল হাসান।প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরি।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান ও ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর যুবলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র গোলাপ মওলা গোলাপ, জাতীয় পার্টির উপজেলা শাখার আহ্বায়ক মো. আবুল হাসেম, সদস্যসচিব শফিউল আলম, জামাল আহমদে কন্টাক্টর, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ। | 6 |
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যায়ের কাছে কখনও মাথানত করিনি। কারও কাছে প্রাণভিক্ষাও চাইনি। ১/১১ সেনা সমর্থিত 'তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন ও চাপে বাধ্য হয় মুক্তি দিতে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে যান দলীয় নেতাকর্মীরা। এসময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে ফেরার পর '৮৩ সালে আমাকে গ্রেফতার করা হয়। পরে ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত আমাকে অনেকবার গ্রেফতার করা হয়েছে। তবে কখনও কারও কাছে মাথানত করিনি, জীবন ভিক্ষা চাইনি। পরিবার, বাবার কাছ থেকে এটা শিখেছি আমি। আওয়ামী লীগকে সব সময় উজানে নাও ঠেলে চলতে হয়েছে। প্রথমে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা, পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির মেয়র, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), তাঁতী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগের নেতারা এবং গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তারা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মনির শেখ (৩৫) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে মনির গাজীপুরে যাচ্ছিলেন। তিনি খালকুলা ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা সম্ভব হয়নি। | 6 |
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একইদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৫১৫ জন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫১৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। | 6 |
সরকার পতনের আন্দোলন শুরুর আগে দ্রুত দলের বিভেদ দূর করার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আসুন অতি দ্রুত নিজেদেরকে পুরোপুরি সংগঠিত করে ফেলি। নিজেদের ভুল বোঝাবুঝি, বিভেদগুলো দূর করে একত্রিত হয়ে দানব সরকারকে সরিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করি। শনিবার দুপুরে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টঙ্গিতে সালাহ উদ্দিন সরকারের বাসাভবনে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং নির্বাহী কমিটির ওমর ফারুক শাফিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন আবদুস সালাম আজাদ, সালাহ উদ্দিন সরকার, কাজী ছাইয়েদুল আলম বাবুল, সোহরাব উদ্দিন, মজিবুর রহমান প্রমুখ। বর্তমান অবস্থাকে সংকটময় অভিহিত করে বিএনপির মহাসচি বলেন, এই অবস্থার পরিবর্তন আমাদেরকেই করতে হবে। বিএনপিকে দায়িত্ব নিতে হবে। সব রকম ক্রাইসিস, রাজনৈতিক সংকট পাশ কাটিয়ে আমাদেরকেই ঘুরে দাঁড়াতে হবে। গাজীপুরের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গাজীপুর ফাইটার একটা জায়গা, জেলা ও মহানগরে। আপনাদেরকে অনেক বেশি সচেতন ও সোচ্চার হতে হবে। আমরা যখন সংগঠন নিজেরা তৈরি করতে যাই, তখন গ্রুপিং-গ্রুপিং। আমার লোক কে, আমার লোক কে- এটা খুঁজি। এটা খোঁজা যাবে না। আমাদের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার লোক খুঁজতে হবে। | 6 |
কুমিল্লার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান (৮২) আর নেই। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক মেয়ে, ৩ ছেলে, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আফজল খানের বড় ছেলে মাসুদ পারভেজ খান ইমরান এফবিসিসিআইয়ের পরিচালক এবং মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) আঞ্জুম সুলতানা সীমা। বুধবার সকাল ১১টায় কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া খান বাড়ি জামে মসজিদ এবং বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। সীমা জানান, তার বাবা আফজল খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। এর মধ্যে গত ২৮ অক্টোবর তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং দেহে সোডিয়ামের মাত্রা কমে যায়। এ অবস্থায় ওইদিন সন্ধ্যায় তাকে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরদিন বিকেলে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তিনি কিছুটা সুস্থ হলে কুমিল্লার বাড়িতে আনা হয়। এরপর তিনি করোনা আক্রান্ত হলে ফের তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। ১৪ দলের জেলা সমন্বয়ক অধ্যক্ষ আফজল খান ষাটের দশকের বরেণ্য ছাত্রনেতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সহ-সভাপতি, আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কুমিল্লা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, সমবায় ইউনিয়নের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর খবরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। অধ্যক্ষ আফজল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার প্রমুখ। | 6 |
সাতচল্লিশের দেশভাগের মাস ছয়েক আগের কথা। এমাজউদ্দীন আহমদের বাবা ছিলেন স্কুলশিক্ষক। পৈতৃক নিবাস অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের মালদহে। বর্তমান বাংলাদেশের সীমান্তের শূন্যরেখার কাছেপিঠে হবে কোথাও। তখন হঠাৎ অস্বাভাবিক একটা কিছু ঘটেছিল। কী সেটা জানি না। তাঁর অপ্রকাশিত আত্মজীবনীতে হয়তো এর বিশদ বিবরণ জানা যাবে। এমাজউদ্দীন আহমদ রীতিমতো তল্পিতল্পা নিয়ে চলে এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জে, সেটা ছিল তাঁর ফুফুর বাড়ি। এরপর তাঁর বাবা-কাকারাও চলে আসেন। পুরো পরিবার আসেনি। এখনো স্যারের দুই বোন মালদহে, ভারতীয় নাগরিক। তো, যেতে তো হবেই, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ পরিণত বয়সেই চলে গেলেন। কিন্তু লক্ষ্য করি, তাঁর মৃত্যুর পর কিছু আত্মজিজ্ঞাসা তৈরি হচ্ছে। অনেকেই বলছেন, তিনি বিএনপি করতেন। কিন্তু তাঁর জন্য বিএনপির বাইরের মহলে শ্রদ্ধার একটা জায়গা ছিল। কিন্তু কতটা ছিল? সেটা যাচাইযোগ্য। তবে এটা সুলক্ষণ। তার মানে প্রতিপক্ষ বা ভিন্নমতাবলম্বীর জন্য একটা স্পেস, কিছু আসন দরকার। এমাজউদ্দীন স্যারের চলে যাওয়ার পর অনেকগুলো কৌতূহলোদ্দীপক ফেসবুক পোস্ট চোখে পড়ল। এর মধ্যে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দীন মাহমুদের একটি পোস্ট অনবদ্য। এমাজউদ্দীন স্যার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নব্বইয়ের দশকের গোড়ার কথা। মানে গণতন্ত্রের রেশ বাতাসে মিলিয়ে যায়নি। ভাসছে। সেই অবস্থায় তিনি বিএনপির 'খাস লোক' হয়েও বিব্রত হয়েছিলেন। বিআইডিএসের একটি শূন্য পদে অধ্যাপক ওয়াহিদউদ্দীন মাহমুদকে যোগ্য ভেবেছিলেন তিনি। তাই বিএনপির কাছে কথাটা পেড়েছিলেন তিনি। কিন্তু ওয়াহিদউদ্দীন মাহমুদ বিএনপির সংশ্লিষ্টদের চোখে একজন 'সমালোচক'। সোজা কথায়, আমাদের লোক নয়। তাই তাঁকে নাকচ করা হলো। ঠিক কবে 'আমাদের লোক' খোঁজা শুরু হলো তা কারও জানা নেই। তবে দেখতে দেখতে সবই 'আমাদেরময়' হয়ে উঠেছে। সব মৃত্যুই শূন্যতা তৈরি করে। স্যারের প্রস্থানের শূন্যতা বৈশিষ্ট্যমণ্ডিত। বিএনপিপন্থী ছিলেন, কিন্তু দলান্ধ ছিলেন না। ইতিহাস, ভূগোল বা নিরেট পদার্থবিদ্যা-সবকিছুকেই দলীয় আয়নায় দেখার লোক তিনি ছিলেন না। সবকিছু ছাপিয়ে তাঁর মূল পরিচয়, তিনি একজন আদর্শ শিক্ষক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশীদ তাঁর অন্যতম কৃতী ছাত্র। বললেন, 'তিনি আমার দেখা একজন আদর্শ শিক্ষক। মন্ত্রমুগ্ধের মতো তাঁর ক্লাস করেছি। তাঁকে কেউ কখনো রাগতে দেখেনি।' আমি গত এক বা দেড় দশক প্রায় নিয়মিতভাবে তাঁর সাক্ষাৎকার নিয়েছি। তাঁকে সর্বদা বিনম্র ও মৃদুভাষী দেখেছি। অবশ্যই তাঁর সঙ্গে চিন্তাগত অমিল ছিল, কিন্তু পেশাগত দায়িত্ব পালনে তা বাধা হয়নি। এটা পীড়াদায়ক ছিল যখন মনে হয়েছে, বিএনপির কিছু বিতর্কিত রাজনীতিকে তিনি সমর্থন দিচ্ছেন। আবার তার মধ্যে যতটা সম্ভব, তিনি নিজেকে দলবাজির বাইরে রেখেছেন। দলচিন্তায় নিজের স্বাধীন চিন্তাকে আচ্ছন্ন হতে দেননি। তাঁর সঙ্গে বিরুদ্ধ বা ভিন্নমত নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করা যেত। যে মত তিনি পছন্দ করেন না, সেটা শুনতে তাঁর কখনো ধৈর্যচ্যুতি ঘটেনি। বিএনপির জন্মের তিক্ত ইতিহাস নিয়ে আলোচনার সময় সংগত কারণেই তাঁকে সতর্ক দেখতাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মূল্যায়নে তিনি কখনো ভ্রান্ত ছিলেন না। যদিও তিনি ব্যক্তিগতভাবে জেনারেল জিয়াউর রহমানের ঘনিষ্ঠ ছিলেন। সার্কসহ বিদেশনীতিতে তাঁর চিন্তার প্রভাব ছিল। আবার 'তারেক রহমান: অপেক্ষায় বাংলাদেশ' শীর্ষক বইয়ের লেখক হতে হয় তাঁকেই। তদুপরি সাধারণভাবে গ্রহণযোগ্য এবং সমীহ করা চলে, এ রকম একজনকে হারাল বাংলাদেশ। স্যার দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে দুই বড় দলের ন্যূনতম ঐক্যই জাতি গঠনের বৃহৎ শক্তি হতে পারে। তখন চীন, ভারত বা অন্য বিদেশি শক্তি-তারা বাংলাদেশকে শ্রদ্ধার চোখে দেখবে। দ্বিদলীয় ব্যবস্থায় কেউ কাউকে শেষ করতে পারবে না। জেনারেল জিয়ার আমলের অগ্রাধিকারে ছিল পার্বত্য চট্টগ্রাম। বঙ্গবন্ধুর আমলে চাকমাদের বাঙালি হতে বলায় সংকট তৈরি হয়েছিল। সুতরাং দরকার ছিল নতুন একটা সংজ্ঞা। বাঙালি জাতীয়তাবাদ আবেগের জায়গায় থাক, নাগরিকত্বে বাংলাদেশি কথাটি ধারণ করলেই হলো। যেটা ২০১১ সালের সংবিধানের ১৫তম সংশোধনীতে গ্রহণ করা হলো। স্যার বুঝতেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দৌড় হলো ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের ধারণ করা পর্যন্তই। জীবনসায়াহ্নে যতটা সম্ভব, অপ্রিয় সত্য বলার চেষ্টা করেছেন তিনি। কিন্তু তাঁর দল সম্পর্কেও স্বাধীন চিন্তা প্রকাশে কিছু আপস তাঁকে করতে হয়েছে। অবশ্য এটা বাংলাদেশি বাক্স্বাধীনতার একটা কালজয়ী অন্তর্নিহিত সীমাবদ্ধতা। বিএনপির ভেতর থেকে কোনো হিংসাশ্রয়ী বা অস্বস্তিকর প্রতিবাদের মুখোমুখি তিনি হতে চাননি। তবে তিনি সার্বিক বিচারে হতাশ ছিলেন। এমাজউদ্দীন আহমদ রাজনীতিবিদ হননি। একজন শিক্ষাবিদের পরিচয়কেই তিনি বড় রাখতে চেয়েছেন। তাঁর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা থাকা ছিল মৌখিক। আনুষ্ঠানিকভাবে বিএনপির কোনো পদই কখনো তিনি নেননি। এখানে তাঁর একটা মূল্যবোধ ছিল, বর্তমান রাজনীতিতে যা নির্বাসিত। শেষ দিকে তারেক রহমানের প্রতি তাঁকে কিছুটা উষ্মা প্রকাশ করতেই দেখেছি। তারেক রহমান হয়তো তাঁকে ফোন করাও বন্ধ করে দিয়েছিলেন। ২০১৮ সালের অক্টোবরের শেষ সপ্তাহে আমাকে বলেছিলেন, যদি সময়-সুযোগ আসে, তাহলে তিনি তারেক রহমানকে রাজনৈতিক প্রশিক্ষণ বা শিক্ষণ দেবেন। এমন কথা প্রকাশ্যে বলার মতো লোক বিএনপিতে আর থাকল না। বাংলাদেশ নিয়ে তাঁর গর্বের কোনো সীমা ছিল না। বিশেষ করে, একটি তথ্য তিনি বলতে বলতে সর্বদা উজ্জ্বল হয়ে উঠতেন। সেটা হলো ব্রিটিশ ভারতে বিশ্বের এই অংশের জিডিপি ছিল ইউরোপের চেয়ে বেশি। এই অংশ মানে আজকের বাংলাদেশ, যার ঐশ্বর্য টেনেছিল অবশিষ্ট বিশ্বকে। বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রায়ন ও সুশাসনের জন্য বহুত্ববাদিতা ও বিকেন্দ্রীকরণ অপরিহার্য। এটা পুরোপুরি বিশ্বাস করতেন তিনি। গত ডিসেম্বরে তাঁর বাসায় আমার সঙ্গে তাঁর শেষ কথা হলো। দেখলাম, 'ডাইয়িং ডেমোক্রেসি' বইটা পড়ছেন। নির্বাহী ক্ষমতা শুধু প্রধানমন্ত্রীর হাতে থাকার বিপদ নিয়ে বলপেনে লিখছেন নিবন্ধ। এমাজউদ্দীন আহমদ আওয়ামী লীগের শক্তিশালীকরণে বিশ্বাসী ছিলেন। তিনি বুঝে নিয়েছিলেন, এই দলই লম্বা সময় শাসন করবে। তাই তারা দুর্বল থাকলে, বহিঃশক্তি দ্বারা দেশের স্বার্থের হানি ঘটবে। সে জন্য তিনি উদ্বিগ্ন ছিলেন। তিনি তাই বলতেন, ক্ষমতাসীন দল থেকে দেশের প্রকৃত প্রধান বিরোধী রাজনৈতিক শক্তির সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে দিতে নেই। বিরোধী দলকে খুব বেশি পর্যুদস্ত বা শতচ্ছিন্ন রাখাটা ক্ষমতাসীন দলের পক্ষে সমূহ বিপদ। তিনি বলতেন, বর্তমান সরকার উল্লিখিত ক্ষেত্রে কিছুটা অর্থপূর্ণ পদক্ষেপ নিলে জাতি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। ২০০৮ সালের নির্বাচনী ফল তাঁর কাছে 'সাজানো'। ২০১৪ সালের নির্বাচন বয়কটকে সমর্থন করেছেন। আবার ২০১৮ সালে তিনি শেখ হাসিনার অধীন ভোট ও তাঁর নির্বাচনী কেবিনেটে যাওয়াকে শ্রেয় মনে করেছিলেন। রাজনীতির প্রশ্নে মত-দ্বিমত স্বাভাবিক। কিন্তু আমরা তাঁকে এমন সময়ে হারালাম, যখন ভিন্নমত অবলম্বন, সমালোচকের ভূমিকা পালন করা বড়ই দরকারি। সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি যেভাবে স্বকীয়তা ধরে রেখেছিলেন, তেমন উদাহরণের সংখ্যা রাজনীতির অঙ্গনে খুব কম। সরকারের সমালোচক হিসেবে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের ভাবমূর্তি এক রকম, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদর অন্য রকম। কিন্তু ভিন্নমতের একজন রাষ্ট্রবিজ্ঞানী বা আদর্শ শিক্ষকের পরিবারের ওপর শাস্তিমূলক ব্যবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না। একদিন তিনি তাঁর এক যুগ্ম সচিব পুত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ছয়-সাত বছর আগে সংস্থাপন মন্ত্রণালয় তাঁকে অকারণে ওএসডি করেছিল। আজও তিনি ওএসডি। পরিবারটি সম্ভবত বিশ্বাস করে, স্যারের সরকারবিরোধী ভূমিকার কারণেই এ মাশুল দিতে হচ্ছে। এমাজউদ্দিন আহমদ যখন সহ-উপাচার্য ও উপাচার্য, সেই আমলে নিয়োগ পাওয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য, সহ-উপাচার্য এবং কোষাধ্যক্ষও আছেন। অধ্যাপক হারুন অর রশীদও স্মরণ করেছেন, মেধা ও যোগ্যতার নিরিখে যাচাই করেছেন তিনি। একবার নিহত বিএনপিপন্থী অধ্যাপক আফতাব আহমেদ ও অধ্যাপক হারুনর রশীদকে প্রণোদনা দেওয়ার প্রশ্ন এল। এমাজউদ্দিন আহমদ তখন উপাচার্য ও বোর্ড সদস্য। হারুনর রশীদ দেখলেন, তাঁকেই একটি ইনক্রিমেন্ট দিয়ে এগিয়ে রাখা হলো। এটা ছিল তাঁর মেধার স্বীকৃতি। আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ ভাবা কঠিন। দেশভাগের ডামাডোলে এক পলাতক কিশোর এমাজউদ্দিন আহমদ, যিনি সর্বশেষ চুয়াডাঙ্গা কলেজ থেকে ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। মানুষ তাঁকে বহুকাল মনে রাখবে। মিজানুর রহমান খান: প্রথম আলোর যুগ্ম সম্পাদক | 8 |
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, এ সরকার নদী, খাল বিল পুনঃখনন করে পানির গতিপথ সচল রাখছে। এতে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। যাতে করে সব মানুষ এর সুফল পেতে পারে। করোনার ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াবেন না। ভ্যাকসিন নিয়ে লাখে এক জনের সমস্যা হয়নি। সবাই সুস্থ আছে। শনিবার বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের কাটানদী পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, এ কাটানদীর দু'পাড়ের বাসিন্দারা এর সুফল পাবেন। প্রধানমন্ত্রীর অর্থায়নে এ খাল খনন কাজ হবে। গ্রামের মানুষ যাতে এ সুবিধা পায় সেজন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেলে তিনি তাম্বুলপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মরহুম শামসুল হক তহসিলদারের কবর জিয়ারত করেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 9 |
এবার দুর্গাপূজায় নতুন গান নিয়ে এলো আরব আমিরাত প্রবাসী কণ্ঠ শিল্পী বঙ্গ শিমুল। 'দুঃখ কুড়াইতে' শিরোনামে গানটি গত ২৬ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায়। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। নতুন গান প্রসঙ্গে বঙ্গ শিমুল জানান, মিউজিক ভিডিও আকারে লেজার ভিশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। গানের সুর করেছেন কাজী শুভ ও সঙ্গীত পরিচালনা করেছেন এম.এম.পি রনি। 'দুঃখ কুড়াইতে' মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অপরাধী খ্যাত মডেল আনান এবং মডেল কবিতা। খান মাহীর ভিডিও সম্পাদনায় মিউজিক ভিডিওটি নির্মিত হয়। এর আগে ইউটিউবে শিমুল এর 'আদম হাওয়া' শিরোনামে একটি ফোক গান সিডি চয়েস থেকে এবং 'বেসামাল' শিরোনামে ধ্রুব মিউজিক স্টেশন এবং 'এলো মা' শিরোনামে পূজার গান লায়নিক মাল্টিমিডিয়া ব্যানার থেকে রিলিজ হয়। উল্লেখ্য, ফেনীর ছেলে বঙ্গ শিমুল আরব আমিরাতের বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে স্টেশ শো করে থাকেন। 'পঞ্চম' নামে তার এটি ব্যান্ড দল রয়েছে। | 4 |
রংপুরের পীরগাছায় নাশকতার মামলায় আসামি করার কারণে মানসিক রোগে আক্রান্ত হয়ে মাওলানা মো: আব্দুর রহিম মিয়া (৫০) নামে এক জামায়াতকর্মী মারা গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। উপজেলার পবিত্রঝাড় (ফড়িঙ্গাপাড়া) এলাকার মৃত কাফাতুল্লার ছেলে আব্দুর রহিম মিয়া রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাওলানা আব্দুর রহিমের বড় ভাই বাংলাদেশ আওয়ামী লীগের পীরগাছা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো: আ: রশিদ মিয়া নয়া দিগন্তকে বলেন, 'আমার স্নেহের ছোট ভাই মাওলানা মো: আব্দুর রহিম মিয়া খুবই ভালো মানুষ ছিলো। সে এলাকার একটি মসজিদের ইমামতী করেছে। এলাকার সবার স্নেহের পাত্র ছিলো। তবে তার প্রধান অপরাধ ছিল, সে জামায়াতের কর্মী ছিলো। এই অপরাধের কারণে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতাকর্মী নাশকতার মামলার চার্জশিটে আমার ভাইয়ের নাম দেয়, যা সম্পূর্ণ ভাবে জুলুম করা হয়েছে। এ মামলার কারণে অনেকেই তাকে মানসিক চাপে ফেলেন। ফলে সে হঠাৎ করে মানসিক রোগীতে পরিণত হয়ে যায়।' তিনি আরো বলেন, 'আমরা আব্দুর রহিম মিয়ার সুস্থতার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করার পরে রোববার সন্ধ্যায় সে মারা যায়। এবং ওই দিন রাতে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।' তিনি আরো বলেন, 'আসামি হওয়ার পরে আমি নিজেই উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করার পরেও আমার স্নেহের ভাইটির নামে অন্যায় ভাবে করা মামলা থেকে অব্যাহতি করতে পারি নাই, যা খুবই দুঃখজনক।' মাওলানা মো: আব্দুর রহিম মিয়ার মৃত্যুতে রংপুর জেলা জামায়াত আমীর মাওলানা এ.টি.এম আজম খান শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজা মাওলানা আজম খান নিজেই পড়ান। | 6 |
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, 'কেবল ভবিষ্যৎ পেশার জন্যই নয় বরং চিন্তার বিকাশের জন্যও প্রোগ্রামিং ধারণা অপরিহার্য।' আজ শনিবার ঢাকায় ডিজিটাল পদ্ধতিতে বিডিওএসএন আয়োজিত ডিজিটাল প্রযুক্তিখাতে মেয়েদের অন্তর্ভুক্তিকরণ-বিডি গার্লস প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন,'নারীদের জন্য কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার পাশাপাশি তাদের কর্মজীবনের নিরাপত্তাও দিতে হবে। এই লক্ষ্যে মিশ্র পদ্ধতির শিক্ষা কার্যক্রম উদ্যোগের আওতায় প্রাথমিক স্তরে কোডিং যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।' মোস্তাফা জব্বার বলেন, 'স্বাধীনতার বড় অর্জন আমরা আমাদের মেয়েদের শিক্ষায় সম্পৃক্ত করতে পেরেছি। মেয়েদের কাজের উপযুক্ত পরিবেশ ও সুযোগ দিতে পারলে তারা অসম্ভব সৃজনশীল কাজ করতে পারবে। শিশুরাও অসাধারণ দক্ষতার সঙ্গে প্রোগ্রামিং করছে। সুযোগ সৃষ্টি করার মাধ্যমে মেয়েদের মানবসম্পদ হিসেবে কাজে লাগানো সম্ভব হবে।' অধ্যাপক ড. জাফর ইকবালের সভাপতিত্বে ও সাংবাদিক মুনীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসনের প্রতিনিধি নাজমা আশরাফ এবং ওমেন ইন ডিজিটালের নির্বাহী আছিয়া নীলা প্রমুখ মতবিনিময় করেন। | 6 |
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জঙ্গি আস্তানাটি ঘিরেছিল পুলিশ। থেমে থেমে হ্যান্ড মাইকে ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমপণের্র আহবান জানানো হচ্ছিল। সেদিকে কান দেয়নি জঙ্গিরা। সকাল ৯টা। হঠাৎ তিনতলা ভবনের একটি কক্ষ থেকে বেরুতে থাকে প্রচণ্ড ধোয়া। সঙ্গে থেমে থেমে ভাংচুরের শব্দ। এরপরই ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় গ্রেনেড। আস্তানাটিতে কী হচ্ছে-বুঝতে বাকি থাকেনা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের। ঘন্টাখানেকের অভিযান শেষে ভেতরে দেখা গেল জঙ্গিরা পুড়িয়ে দিয়েছে অনেক গোপন নথি। ভেঙেছে ল্যাপটপ আর মোবাইল ফোন।
গোয়েন্দারা ধারণা করছেন, পুড়িয়ে দেওয়া নথি আর ডিভাইসে জঙ্গিদের গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এর আগে গত ২৬ জুলাই ঢাকার কল্যাণপুরেও অভিযানের সময় নথি পুড়িয়ে আর ডিভাইস ভেঙে নিজেদের আলামত ধ্বংস করতে চেয়েছিল জঙ্গিরা।
অভিযানের পর জঙ্গি আস্তানার ভেতরে গেছেন-পুলিশের এমন দুজন কর্মকর্তা সমকালকে বলেন, পোড়া কাগজের অবশিষ্ট অংশ দেখে মনে হয়েছে, জঙ্গিরা ভেতরে কয়েকটি খাতা, ডায়েরি ও কিছু বই পুড়িয়ে দিয়েছে। একটি কক্ষে এসবের ছড়ানো ছাই দেখা গেছে। এ ছাড়া ল্যাপটপের অন্তত ৪০টি টুকরা অংশ পাওয়া গেছে। মোবাইল সেটেরও বেশকিছু টুকরা পড়ে থাকতে দেখা গেছে। কয়টি ল্যাপটপ ও মোবাইল ফোন ভেঙেছে তা বোঝা যায়নি।
পুলিশের একজন কর্মকর্তার কাছ থেকে পাওয়া ভেতরের ছবিতে দেখা যায়, উপুড় হয়ে পড়ে থাকা তামিম চৌধুরীর লাশের পাশেই ল্যাপটমের পাঁচটি টুকরা পড়ে ছিল। এর পাশেই বালুর একধিক বস্তা ও কয়েকটি ইট। পুলিশের ধারণা, মজুত করা গ্রেনেড রাখতে বালুর বস্তাটি রাখা হয়েছিল। অথবা আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আত্মরক্ষার জন্যই এসব বালুর বস্তা রাখা হয়। অপর এক জঙ্গির মৃতদেহের উপর পড়ে ছিল একটি একে-২২ রাইফেল।
অভিযানে থাকা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার ছানোয়ার হোসেন জানান, হয়তো পুড়িয়ে দেওয়া কাগজপত্রে জঙ্গিদের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। যা তারা ধ্বংস করতে চেয়েছে। একই কায়দায় তা কল্যাণপুরের আস্তানাতেও ওরা তা করতে চেয়েছে। তবে কাউন্টার টেররিজম ইউনিটের প্রযুক্তি বিশেষজ্ঞরা ভেঙে ফেলা ল্যাপটপ ও মোবাইল ফোনের ডিভাইসগুলো মেরামত করে তাতে অনেক তথ্যই পেয়েছে। নারায়ণগঞ্জের আস্তানা থেকেও ডিভাইসের ভাঙা অংশগুলো সংগ্রহ করা হয়েছে। এগুলো প্রযুক্তির সহায়তায় পরীক্ষা করা হবে।
কাউন্টার টেররিজম ইউনিটের অপর একজন কর্মকর্তা বলেন, তামিম চৌধুরী নব্য জেএমবির মাস্টারমাইন্ড ছিল। তার সঙ্গে জঙ্গিবাদের আন্তর্জাতিক যোগাযোগ ছিল। ধারণা করা হচ্ছে ধ্বংস করে দেওয়া নথিতে অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে। যার সব পেলে হয়তো দেশে জঙ্গিবাদের নেপথ্য হোতাদের সবাইকে চিহ্নিত করা সম্ভব হতো। তবে উদ্ধার করা আলামতগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। | 6 |
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে একটি অবিস্ফোরিত রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের পাশের একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন সদস্যবিশিষ্ট একটি এক্সপার্ট টিম রকেট লঞ্চারটি নিষ্ক্রিয় করে।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মারুফ নামে মেহেরচণ্ডীর এক বাসিন্দা কৃষি অনুষদের পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য নামেন। এ সময় তিনি ইটসদৃশ কিছু একটা দেখতে পান। পরে এটি তুলে এনে কৃষি অনুষদের ফ্লাইওভারসংলগ্ন পুলিশ বক্সের কাছে রেখে যান।এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পেছনের পুকুরে একটি রকেট লঞ্চার পাওয়া গেছে। আমি দুজন সহকারী প্রক্টরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টা পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে এটি নিষ্ক্রিয় করে।উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জোহা হলের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল এবং এর তিন দিন পর ৩০ এপ্রিল আরও দুটি মর্টারশেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়। | 6 |
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ (লোহাগড়া) আসনে নৌকা প্রতীকে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়বেন। তার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে ভক্তদের মাঝে কৌতূহলের শেষ নেই। একদিকে নির্বাচন অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আবার সামনেই ২০১৯ বিশ্বকাপ। এসব নিয়ে ভক্তদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সব বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মাশরাফি নিজেই। রোববার মাশরাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে নির্বাচন ও ক্রিকেট নিয়ে নানা কথা বলেছেন, যা হুবহু তুলে ধরা হলো- ২০০১, ক্রিকেটের আঙিনায় পথচলা শুরু। আজ ২০১৮। এই প্রায় দেড় যুগে ক্রিকেট যা খেলেছি, জীবন দিয়ে খেলেছি। কখনও আপোস করিনি। আগামী বিশ্বকাপ পর্যন্ত আপোস করতেও চাই না। বাকিটা মহান আল্লাহর ইচ্ছা। রাজনীতির তাড়না আমার ভেতরে ছিলই। কারণ, সবসময় বিশ্বাস করেছি, রাজনীতি ছাড়া দেশের উন্নয়ন জোরালোভাবে সম্ভব নয়। ক্রিকেট খেলেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। নাহলে হয়তোবা ২০১১ সালেই হারিয়ে যেতাম। এই মাশরাফিই হয়তো এতদিনে থাকতো না। ২০১১ সালে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমাকে এই সাত বছর চলতে সহায়তা করেছে। এবার আমার সামনে সুযোগ এসেছে আমার দেশের মানুষের জন্য কিছু করার। বিশ্বকাপের পরের সাড়ে চার বছর আমার জন্য কী অপেক্ষায় আছে, সেটাও জানি না। তাই আমি সময়কে মূল্যায়ন করেছি। সময়ের ডাক শুনেছি। কারণ আমি বিশ্বাস করি, সময়ের কাজ সময়েই করা উচিত। বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু তার কথা জেনে, উপলব্ধি করেই বেড়ে উঠেছি। পড়াশোনা করে, অনেকের কাছে শুনে যতটুকু জেনেছি, সেসব থেকেই উনাকে হৃদয়ে ধারণ করেছি। অার মুক্তিযুদ্ধের চেতনা পারিবারিকভাবেই অামার অস্থি-মজ্জায়, মননে-মগজে।এখন বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কাজ করছেন, তার সারথি হয়ে আমার এলাকার জন্য কিছু করতে চাই। এটা যদি করতে না পারি, তাহলে আমার কাছে মনে হবে, আমার এলাকার প্রতি আমি মোটেও সুবিচার করছি না। বঞ্চিত করছি। ক্রিকেট খেলতে খেলতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু সামাজিক কাজ করেছি; আমার মনে হয়েছে, সেটুকুই যথেষ্ট নয়। আরও বড় পরিসরে করার সুযোগ খুঁজেছি সবসময় এবং রাজনীতি আমাকে সেই সুযোগটা করে দিচ্ছে। কোনো ব্যক্তি বা কোনো দলকে আঘাত করার জন্য আমি রাজনীতিতে আসছি না। যে যার আদর্শ নিয়ে সুন্দর জীবন-যাপন করবে, পারস্পরিক ভ্রাতৃত্ববোধে সহনশীল ও সহযোগিতাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করবে, সেটিই আমার চাওয়া। অনেকেই প্রশ্ন তুলছেন, আমাদের মতো মানুষ কেন রাজনীতিতে আসবে! সত্যি বলতে, আমি জানি না, আমি কেমন মানুষ। ভালো মানুষ হিসেবে আমার যে পরিচিতি ছড়িয়েছে, সেটাও আমার ভেতর বারবার প্রশ্ন জাগিয়েছে, কেন আমি ভালো মানুষ? দুটি বল করে, আপনাদের কয়েকটি আনন্দের মূহুর্ত উপহার দিয়ে, দু'জনকে জড়িয়ে ধরেই যদি ভালো মানুষ হওয়া যায়, তাহলে স্রেফ এরকম ভালো মানুষ হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। সত্যিকার অর্থেই আমি কেমন মানুষ, আমার বিশ্বাস, সেটি বিচার করার সময় সামনে। যদি আমি নির্বাচনে জয়লাভ করতে পারি এবং আমার দল সরকার গঠন করে, তার পর আমার কর্মেই ফুটে উঠবে আমি কতটা ভালো মানুষ। জানি, বলা যত সহজ, কাজ করে দেখানো তার চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জটা নিতে আমি পিছপা হইনি। চাইলেই আমি নিজের সহজাত পরিবেশের ভেতর থাকতে পারতাম। কিন্তু আমি স্বপ্ন দেখি, আমার এলাকার মানুষ সমৃদ্ধির পথে অারেক ধাপ এগিয়ে যাক। অালো ছড়িয়ে পড়ুক নড়াইলবাসীর উপর। অামি চাই সমৃদ্ধ নড়াইল। সেই পথে আমার যত কষ্টই হোক, অামি থাকবো অামার প্রিয় নড়াইলবাসীর পাশে। মনোনয়নপত্র কেনার সপ্তাহখানেক আগে আমার মেয়েকে আমি ব্যাংককের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেই সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু আমি ভেবেছি, ওই মানুষটির কথা, যে আরও অনেক জটিল রোগে আক্রান্ত হয়েও প্রাপ্য চিকিৎসা পাচ্ছে না। আমি ভেবেছি সেই ছেলে-মেয়েদের কথা, যারা প্রতিভাবান হয়েও মফস্বল থেকে উচ্চশিক্ষার দুয়ার পর্যন্ত যেতে পারছে না। ভেবেছি খেটে খাওয়া সেই মানুষদের কথা, যারা দিন-রাত পরিশ্রম করেও প্রাপ্যটুকু অনেক সময় পাচ্ছে না। আমি বিশ্বাস করি, বাংলাদেশের সব সচেতন, যোগ্য ও ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত। অনেকেই হয়তো সাহস করে উঠতে পারেননা নানা কারণে, মানসিক সীমাবদ্ধতায়। আমার মনে হয়েছে, মানসিক বাধার সেই দেয়াল ভাঙা জরুরি। তাই ভেতরের তাগিদ পূরণের উদ্যোগটা আমিই নিলাম। ক্রিকেটের মাঠে দেড় যুগ ধরে তিলতিল করে গড়ে ওঠা মাশরাফির অবস্থান হয়তো আজ অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে রাজনীতির মাঠে নামার কারণে। কিন্তু আমি নিজে সত্যিকার অর্থেই রোমাঞ্চিত নতুন কিছুর সম্ভাবনায়। আমি আশা করি এমন কিছু করতে পারব, যা দেখে ভবিষ্যতে হাজারও মাশরাফি এগিয়ে আসবে ইনশাল্লাহ। আমি আবারও বলছি, কোনো ব্যক্তি বা দলকে আঘাত করার ইচ্ছে আমার নেই। কেবল সময়ের দাবি মেটানোর চেষ্টা করছি মাত্র। আশা করি, আপনাদের ভালোবাসা আমাকে এই ইনিংসেও সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সমর্থন ও দোয়ায় সিক্ত হতে চাই। | 6 |
কুড়িগ্রাম: কুড়িগ্রামের মাদক ব্যবসায়ী, গণধর্ষণ ও জোড়া খুনের আসামি মফিজুল ইসলাম (৩৮) ও তার সহযোগী মেজবাকে (৩৪) গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার মাঝরাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। আসামি মফিজুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে তাঁদের মাদকসহ গ্রেপ্তার করে।আসামি মফিজুল সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের সরাভোগরাম এলাকার আব্দুল জব্বারের ছেলে। অপরদিকে আসামি মেজবা একই উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনেরখামার গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। মফিজুলের বিরুদ্ধে মাদক ব্যবসা, গণধর্ষণ ও জোড়া খুনসহ ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় আসামিদের কাছে হেরোইন, হেরোইন মাপার ডিজিটাল মেশিন ও একটি মোটর সাইকেলসহ তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। আসামি মফিজুল শহরের কেতার মোড়ে রেল ব্রিজ সংলগ্ন সেচপাম্পের কাছে চাঞ্চল্যকর কিশোর-কিশোরী হত্যা ও গণধর্ষণ মামলার একজন চিহ্নিত আসামি।পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ব্যাপারে পুলিশ কঠোর ভূমিকা পালন করছে। মাদক ব্যবসায়ীদের প্রতি কোন ছাড় নয়। | 6 |
আজকের পত্রিকা: অর্থনীতিকে গতিশীল রাখতে সরকার এখন কী করতে পারে?ড. সেলিম জাহান: প্রথমত, জনস্বাস্থ্যের দিক বিবেচনায় সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসতে হবে। দুটো টিকা দেওয়ার পর কারও কোভিড হলেও এর প্রভাবটা কম হয়। সুতরাং মানুষের জীবন বাঁচাতে হবে। দ্বিতীয়ত, স্বল্প মেয়াদে দিনমজুর, স্বল্প আয়ের মানুষ, দরিদ্র ও প্রান্তিক মানুষ, তাঁদের রুটি-রোজগারের ব্যবস্থাটাকে বজায় রাখতে হবে। এ জন্য সরকারি উদ্যোগ, প্রণোদনার প্রয়োজন হবে। পাশাপাশি তাঁরা যে খাতে কাজ করে, বিশেষ করে কৃষি, অপ্রাতিষ্ঠানিক বা শিল্প খাত-সেখানে প্রণোদনা দিয়ে তাঁদের জীবিকার বিষয়টি নিশ্চিত করতে হবে। কারণ, এই করোনাকালে এই শ্রেণির মানুষের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। তাঁদের কোনো সঞ্চয় নেই, তাঁরা দিনে আনেন, দিনে খান।আজকের পত্রিকা: প্রবৃদ্ধি বজায় রাখতে সরকারের পদক্ষেপ কেমন হওয়া উচিত?ড. সেলিম জাহান: মধ্য ও দীর্ঘ মেয়াদে আমাদের প্রবৃদ্ধির হারটা বজায় রাখতে হবে। করোনায় সারা বিশ্বের প্রবৃদ্ধিই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই তুলনায় আমি মনে করি, বাংলাদেশ প্রবৃদ্ধির হার অনেকটাই ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছে। এখন এ প্রবৃদ্ধির হার বজায় রাখার কৃষিকে সামনে নিয়ে আসতে হবে। সেটা করতে হবে খাদ্য নিরাপত্তার জন্য। প্রবৃদ্ধির হার বজায় রাখতে যে সমস্ত জায়গায় আমাদের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়, সেদিকেও নজর দিতে হবে।আজকের পত্রিকা: আর কোন বিষয়ে সরকারের মনোযোগ দিতে হবে?ড. সেলিম জাহান: পোশাকশিল্পের প্রসারে বহির্বিশ্বের সঙ্গে আলোচনা চালাতে হবে। কারণ, এই করোনাকালে বহু দেশ এমন ভাবে মার খেয়েছে, তারা হয়তো পোশাকশিল্পে আর ফিরতে পারবে না। সুতরাং এই সুযোগটা নিতে হবে। বহু পদক্ষেপের পরেও বহু মানুষ এই প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আসবে না। এই জন্য প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষদের সামাজিক সুরক্ষা বলয়ে আনতে হবে। করোনায় জনস্বাস্থ্যের পাশাপাশি স্বল্প মেয়াদে সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে দরিদ্র মানুষদের রক্ষা করতে হবে।আজকের পত্রিকা: সহায়তা দিতে ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করার কাজটি কীভাবে হবে?ড. সেলিম জাহান: ক্ষতির একটা মূল্যায়ন করতে হবে। এর মাধ্যমে আমাদের অসুবিধা ও প্রতিবন্ধকতাটা কোথায় তা জানা যাবে। এটা বিবিএস করতে পারে। তবে তাদের অনেক ধাপ পার হতে হয় বলে, তাতে অনেক সময় লেগে যাবে। তত দিনে করোনাও প্রায় শেষ হয়ে যাবে। সে জন্য দ্রুত বা ত্বরিত কতগুলো সমীক্ষা করা যেতে পারে। ত্বরিত সমীক্ষায় সরকারসহ তিনটা গোষ্ঠীকে আমরা কাজে লাগাতে পারি। সমীক্ষার ভিত্তিতে নীতিমালাটা হবে।আজকের পত্রিকা: সরকারের পাশাপাশি সমীক্ষায় বেসরকারি খাত থাকতে পারে কি না?ড. সেলিম জাহান: যেহেতু ত্বরিত সমীক্ষা, তাই কতগুলো গ্রুপের তাদের মূল্যায়নের ভিত্তিতে আমরা এক ধরনের সার্বিক মূল্যায়নে আসতে পারব। এ কাজে ব্র্যাকের একটা সমীক্ষা আছে। তেমনিভাবে সিপিডির একটি সমীক্ষা এবং ইউনেসকোর একটি সমীক্ষা আছে। এখন বেসরকারি সংস্থায় যারা কাজ করেছে, তাদের নিয়ে আসা দরকার। এর পাশাপাশি গণ্যমাধ্যমকে ব্যবহার করতে হবে। এই সবগুলোর সমন্বয়ে যদি একটা ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমি মনে করি, সর্বাঙ্গ সত্য সমীক্ষা না হলেও একটা বাস্তবচিত্র পাওয়া যাবে।আজকের পত্রিকা: সমীক্ষার পর এর ফলাফলের বাস্তবায়ন কীভাবে হবে?ড. সেলিম জাহান: মূল্যায়নের ফলাফল পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। প্রণোদনা তো আগেও দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেছে যে, প্রণোদনার সুফল বড় শিল্পপতি আর পোশাকশিল্পের মালিকেরা পেয়েছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা ঠিকমতো পাননি। এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আর সংসদীয় কমিটি করে এই কোভিডকালে সাধারণ দরিদ্র মানুষকে কীভাবে ঋণ দেওয়া যায় সে বিষয়ে দলমত-নির্বিশেষে সংসদে আলোচনা করা যায়। না হলে আমরা যত কথাই বলি না কেন, সামাজিক ন্যায্যতার বিষয়টি বাস্তব রূপ পাবে না।আজকের পত্রিকা: এরপরও কী কী চ্যালেঞ্জ থাকবে যা সরকারকে মোকাবিলা করতে হবে?ড. সেলিম জাহান: টিকাদান কর্মসূচিকে সর্বজনীন করতে হবে। এখানে কিছু অব্যবস্থাপনা রয়েছে। সবার কাছে টিকা যাচ্ছে না। আর বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশের মধ্যে এখন অগ্রগণ্য ভূমিকা পালন করছে, সেহেতু বিভিন্ন দেশে আমাদের প্রতিনিধিরা, কোভিড কীভাবে প্রতিহত করতে পারি সে সম্পর্কে আলোচনা করবে। প্রতিটা দেশকে অন্য দেশের সমস্যাও দেখতে হবে। | 8 |
ঢাকা: দেশজুড়ে হেফাজতে ইসলামের সহিংস আন্দোলনের সঙ্গে বিএনপি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ দাবি করেছেন।মঙ্গলবার রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।কাদের অভিযোগ করে বলেন, বিএনপি মহাসচিবের গত কয়েকদিনের কথাবার্তা শুনলে মনে হয়, বিএনপি হেফাজতে ইসলামের সাম্প্রতিক তাণ্ডবলীলার পৃষ্ঠপোষকই নয়, এসব সহিংস ঘটনায় তারা জড়িত ছিলও।তিনি বলেন, কোনও দল বা আলেম ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা এ তাণ্ডবলীলার সঙ্গে সরাসরি জড়িত, বাড়ি ঘরে হামলা ও আগুন দিয়েছে, তাদের ভিডিও দেখে গ্রেপ্তার করা হচ্ছে।সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে কাদের বলেন, গত ১৩ বছর ধারাবাহিক ব্যর্থতার গ্লানিবোধ থেকে বিএনপি এসব কথা বলেন। প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপিই জনগণ থেকে প্রত্যাখ্যাত ও গণবিচ্ছিন্ন।তিনি বলেন, গণতন্ত্রের বন্ধুর পথ ধরে হাঁটছেন শেখ হাসিনা, বাধা বিপত্তি অতিক্রম করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে অত্যন্ত আন্তরিক বর্তমান সরকার। কিন্তু বিএনপি এ পথে বড় বাধা, তাদের অসহযোগিতা এবং বাধার কারণেই গণতন্ত্রের মসৃণ যাত্রা বারবার হোঁচট খেয়েছে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গ্রাহকদের কাছে বিআরটিএ'র গ্রহণ যোগ্য করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন এ প্রতিষ্ঠানে হয়রানি আগের তুলনায় কমলেও কিছু কিছু এলাকায় অভিযোগ রয়েছে, সেগুলো বন্ধ করতে হবে।এ সময় প্রকৌশলীদের দায়িত্ব পালনে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু মেয়াদ বৃদ্ধির প্রস্তাব আনবেন না। কাজটা মেয়াদের মধ্যেই সম্পন্ন করার চেষ্টা করুন। কাজের মান ঠিক রেখে, গতি বাড়াতে হবে। দ্রুত কাজ শেষ করতে হবে। | 9 |
জল্পনাটা শুরু হয় টসের সময়ই। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডিন এলগারের সঙ্গে টস করতে বিরাট কোহলির জায়গায় দেখা যায় লোকেশ রাহুলকে। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাহুল।কোহলির না থাকার ব্যাপারটা পরিষ্কার হয় তখনই। তবে কেন কোহলি নেই সেদিকেই চোখ ছিল ভারতীয় সমর্থকদের। পরে অবশ্য জানা যায়, চোটে পড়ে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে ছিটকে গেছেন ভারতের টেস্ট অধিনায়ক। পিঠের ওপরের অংশে টান লাগায় বিশ্রামে থাকছেন কোহলি। তাঁর জায়গায় নেতৃত্বের গুরুদায়িত্ব উঠেছে সহ-অধিনায়ক রাহুলের কাঁধে।ঘরের মাঠে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। সেই টেস্টে বিশ্রামে ছিলেন কোহলি। পরের ম্যাচে অবশ্য একাদশে ফেরেন তিনি।সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতে সিরিজে এর মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। দল জিতলেও আরেকবার বড় রান করতে ব্যর্থ হন কোহলি। জোহানেসবার্গ টেস্ট খেললে শততম টেস্ট থেকে আরও এক টেস্ট দূরে থাকতেন ঘরের বাইরে ভারতকে সবচেয়ে বেশি টেস্ট জেতানো এই অধিনায়ক। সে ক্ষেত্রে সিরিজের শেষ টেস্টটি হতো তাঁর শততম টেস্ট। | 12 |
প্রশাসন বলছে, সনাতনপুর-ভূঁইয়াপুর এলাকার নদীর ইজারা চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত হয়েছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক যুগের বেশি সময় ধরে নবগঙ্গা নদীর দুই স্থানে ১০৫ একর জলাশয় ইজারা দেওয়া আছে। এসব জায়গায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বাঁধ দিয়ে মাছের চাষ করছেন। তাঁদের কারণে নদীপারের কেউ নদীতে নামতে পারছেন না। বাড়ির পাশে নদী থাকলেও এর কোনো সুবিধা পাচ্ছেন না নদীর পার এলাকা সনাতনপুর, ভূঁইয়াপুর ও চাঁদপুরের বাসিন্দারা। নদী সবার জন্য অবমুক্ত করার দাবি তাঁদের। অবশ্য জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, সনাতনপুর-ভূঁইয়াপুর এলাকার নদীর ইজারা চুক্তি নবায়ন না করে জলমহালটি অবমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আর চাঁদপুর এলাকার জলাধারের আগামী বছর পর্যন্ত ইজারা বলবৎ থাকায় কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রভাবশালী যে মহলটি সনাতনপুর-ভূঁইয়াপুর এলাকায় মাছের চাষ করে আসছে, তারা এ পদক্ষেপের বিরুদ্ধে কর্মসূচি শুরু করেছে। আবারও বরাদ্দ পেতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, নবগঙ্গা নদীর ইংরেজি অক্ষর ইউ আকৃতির বাঁকে ভূঁইয়াপাড়া ও সনাতনপুর এলাকায় একাধিক বাঁধ রয়েছে। এসব বাঁধ দিয়ে নদীর পানি আটকে সেখানে মাছের চাষ করা হচ্ছে। নদীর ধারে কুঁড়েঘর তৈরি করা হয়েছে। গোটা নদীর অংশ ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, নবগঙ্গা নদীর হরিণাকুণ্ডু এলাকার ভূঁইয়াপাড়া গ্রামের মোড় থেকে ভেড়াখালী গ্রামের পাশ দিয়ে ইউ আকৃতির বাঁকে পানি প্রবাহিত হতো। নদীতে পানি কমে এলে এ বাঁকে পানিপ্রবাহ কমে যেত। ইউ আকৃতির অংশে পানির প্রবাহ স্বচ্ছন্দ করতে ১৯৮১ সালে ৮০০ মিটার সোজা একটি জায়গায় খননকাজ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জমি অধিগ্রহণ করে ওই খননকাজ করা হয়। এতে নদীর পানিপ্রবাহ সচল হয়। অপেক্ষাকৃত কম হলেও বাঁকের অংশটুকুতে তখনো স্রোত ছিল। নাম প্রকাশ না করার শর্তে সনাতনপুর গ্রামের এক ব্যক্তি বলেন, ২০০৭ সালে হঠাৎ করে নবগঙ্গা নদীর ভূঁইয়াপাড়া আর সনাতনপুর মৌজার ৪৫ দশমিক ৯১ একর জলাশয় ৩ বছরের জন্য ইজারা দেওয়া হয়। বছরে ১ লাখ ৫২ হাজার ৫০০ টাকা চুক্তিতে এ ইজারা দেওয়া হয়। জনৈক জাহাঙ্গীর আলম ইজারা নিয়ে সেখানে মাছের চাষ করতে শুরু করেন। এই মাছের চাষ করতে নদীতে একাধিক বাঁধ দেওয়া হয়েছে। বর্তমানে ওই স্থানে মাছের চাষ করছেন অবনীষ হালদার নামের এক মৎস্যচাষি। স্থানীয় বাসিন্দারা বলছেন, নদীর পানিতে মাছের চাষ হওয়ায় নদীপারের কেউ পানিতে নামতে পারেন না। নদীতে গোসল করতে দেওয়া হয় না। নদীর পারের অনেক মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তাঁরা এখন মাছ ধরা ছেড়ে দিয়েছেন। অনেকে মাছের পারিবারিক চাহিদা নদী থেকে মেটাতেন, তাঁরাও এখন নদীতে নামতে পারেন না। আবদুল মান্নান নামের একজন বলেন, সবচেয়ে বেশি তাঁদের সমস্যায় পড়তে হয় খেতের ফসল নিয়ে। অনেক ফসল পানিতে পরিষ্কার করতে হয়, আবার পাট পানিতেই পচাতে হয়। এগুলো তাঁরা করতে পারেন না। যাঁরা মাছ চাষ করেন, তাঁদের নির্দেশ রয়েছে, কেউ পানিতে নামতে পারবেন না। একইভাবে চাঁদপুর গ্রামের পাশেও ইউ আকৃতির একটি অংশে খননকাজ করে নবগঙ্গা নদীর স্রোত সোজা করা হয়। এই এলাকায় সাতটি স্থানে বাঁধ দিয়ে নদীটি সাত খণ্ডে ভাগ করে মাছের চাষ করা হচ্ছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা মাছের চাষ করেন। ইজারা দেওয়া জলাশয়ের পরিমাণ ৫৯ দশমিক ৩৭ একর। নদীপারের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, নদী কাটার পরও মূল নদী সচল ছিল। নদীপারের তিন গ্রামের মানুষ এ নদীর পানি সব কাজে ব্যবহার করতেন। নদীতে গোসল করা, পাট পচানো, গরুর গোসল করানো থেকে শুরু করে সব কাজই করেছেন গ্রামের মানুষ। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান বলেন, এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে নবগঙ্গা নদীর সনাতনপুর এলাকার কিছু অংশ খয়রাত হতে অবমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এলাকার মানুষ চাইলে চাদঁপুর এলাকায়ও একই ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
নীলফামারীর সৈয়দপুরে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের বাঁশঝাড় থেকে লাভলী বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের খরখরিয়াপাড়ার রেজাউল হকের স্ত্রী এবং পার্শ্ববর্তী গ্রামের বাবলু মণ্ডলের মেয়ে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই রেজাউল হক লাভলী বেগমকে অত্যাচার করতেন। ছোট দুই সন্তানের মুখের দিকে চেয়ে সব অত্যাচার সহ্য করতেন তিনি। গত মঙ্গলবার লাভলী বেগম শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাভলী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান এক নারী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, মরদেহের সুরতহালে পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে থানায় নিয়ে আসা হয়। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
উপকরণ: আস্ত ইলিশ মাছ ১টি, আলু সেদ্ধ ১ কাপ (ভর্তা), বিস্কুটের গুঁড়া ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, লেবুর খোসা মিহি কুচানো ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, তীর সরিষার তেল ২ টেবিল চামচ। প্রস্তুত প্রণালি: মাছের মাথা ও লেজ কেটে নিন। পেট থেকে ময়লা বের করে ধুয়ে নিন। একটি পাতিলে পানি, লবণ ও মাছ দিয়ে মাঝারি আঁচে ৩০ মিনিট সেদ্ধ করুন (এই পানিটা ইলিশের স্টক, তাই চাইলে এটাকে অন্য কাজে ব্যবহার করতে পারেন)। পানি থেকে মাছ তুলে নিন। মাছ ঠান্ডা করে কাঁটা ছাড়িয়ে নিন। ফ্রাই প্যানে তীর সরিষার তেল দিয়ে একটু হলুদ লবণ মাখিয়ে মাছের মাথা ও লেজ ভেজে নিন। প্যানে একটু তেল দিয়ে অল্প আঁচে বিস্কুটের গুঁড়া বাদামি করে ভেজে তুলে রাখুন। এখন মাছের সঙ্গে ১/২ কাপ ভাজা বিস্কুটের গুঁড়া ও তেল বাদে বাকি সব উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ফ্রাই প্যানে তীর সরিষার তেল দিয়ে মাছের মিশ্রণ দিয়ে বাদামি করে ভাজুন। অনবরত নাড়তে হবে। সার্ভিং ডিশে মাথা ও লেজ বিছিয়ে মাঝখানে কাবাব দিয়ে মাছের আকৃতি করে নিন। ওপরে তুলে রাখা বিস্কুটের গুঁড়া দিয়ে সাজিয়ে নিন। চাকু দিয়ে কেটে টুকরো করে নিন। গরম পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। | 4 |
এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া যুব বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের বিশ্বকাপ জয়ের পেছনে অনেক বড় অবদান ছিল অধিনায়ক আকবর আলীর। ফাইনাল ম্যাচে তিনি যেভাবে মাথা ঠান্ডা রেখে ব্যাট করেছিলেন তা প্রশংসার দাবিদার। বিশ্বকাপে তার সেই নায়োকোচিত ইনিংসের পর অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন জাতীয় দলে খেলবেন নতুন ক্যাপ্টেন কুল আকবর। তবে জাতীয় দলে খেলার সুযোগ পেতে হলে পারফরমেন্স করতে হবে। শুধু বিশ্বকাপের পারফরমেন্স দিয়েই তা যথাযথ হবে না। জাতীয় দলে যাওয়ার যে পাইপলাইন সেই এইচপি দলে রান পেয়েছেন তিনি। আজ 'এ' ও 'বি' দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে ২ দিনের একটি অনুশীলন ম্যাচে খেলতে নামেন এইচপি দলের খেলোয়াড়রা। সেই ম্যাচে 'এ' দলের হয়ে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন আকবর। ম্যাচটিতে ৬ নম্বরে খেলতে নেমে আকবর খেলেন ওয়ানডে মেজাজে। ১৬১ বলে ১৩৬ রান করার পথে ২০টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। আকবরের পাশাপাশি রান পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য শাহাদাত হোসেন। তবে এদিন তার কপালটা খারাপ ছিল। তিনি ৯৪ রান করে আউট হয়ে যান। শাহাদাতের ব্যাট থেকে এসেছে ৯৪ রানের দারুণ ইনিংস। ১৬২ বলে ১৪ বাউন্ডারির সাহায্যে ওই ইনিংস গড়ার পথে আকবর আলীর সঙ্গে ১৩৭ রানের বড় জুুটি গড়েন শাহাদাত। অলরাউন্ডার শামিম পাটোয়ারীও রান পেয়েছেন। আকবর আলী আর শামিম পাটোয়ারী পঞ্চম উইকেটে ১২০ রান তুলে দিয়েছেন। যার মাঝে শামিমের অবদান ছিল ৪৬ বলে ৬৭ রান। এর মধ্যে ৫০ রান তুলেছেন না দৌড়ে (আটটি বাউন্ডারি ও তিন ছক্কায়) শুধু চার ও ছক্কায়। শাহাদাত, আকবর আর শামিমের মতো বড় ইনিংস খেলতে না পারলেও ত্রিশের ঘরে দুটি ইনিংস আছে ওপেনার তানজিদ হাসান তামিম (৩৫) ও মাহমুদুল হাসান জয়ের (৩০)। এছাড়া অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব ১২ বলে আউট হন ১২ করে। তাদের সবার অবদানে রান উৎসবে মেতেছে 'এ' টিম। সারা দিনে ৮০ ওভারে ৭ উইকেটে ৪০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে দলটি। ফলে 'বি' টিমের বোলারদের কেউই তেমন সুবিধা করতে পারেননি। পেসার শরিফুল ইসলাম, রেজাকুর রাজা ও শাহীন আলম দুটি করে উইকেট পেয়েছেন। এদিকে আজ ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনে ব্যাট করতে নামবে 'বি' দল। 'এ' দল প্রথমে ব্যাট করে যে পাহাড় সমান রান করেছে আজ। এখন দেখার বিষয় 'বি' দল সেই পাহাড় সমান রানের জবাবটা কেমন দিতে পারে। | 12 |
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৬১ জন। গতকাল বুধবার করোনায় ২ জন মারা যান । এ ছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১২ জনের। গতকাল ছিল ২৮৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জনে।আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গত শনিবার দেড় বছরের বেশি সময় পর প্রথমবারের মতো মৃত্যুশূন্য ছিল দেশ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জন।গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৮২ হাজার ৯৮১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী। এ সময়ে চট্টগ্রামে ১, রাজশাহীতে ১ এবং খুলনায় ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। | 6 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন। কিন্তু আজকের দিনে আমাদের মাঝ থেকে ধীরে ধীরে সেই চেতনা হারিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। বিচার বিলম্বের কারণেই সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার হামলা করার সাহস পাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিরোধ সমাবেশে তাঁরা এসব কথা বলেন। সাম্প্রদায়িক হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে গৌরব ৭১।প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, 'দেশের গ্রামীণ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। সেই জায়গার দখল নিচ্ছে ওয়াজ মাহফিল। এই দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে বিএনপি।'বিচার বিলম্ব হওয়ার কারণে বারবার হামলা হচ্ছে উল্লেখ করে হানিফ বলেন, এ পর্যন্ত যতগুলো হামলার ঘটনা ঘটেছে, সবগুলোর বিচার নিশ্চিত করুন। যদি সাধারণ আইনে না হয়, দরকার হলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচারের অধীনে নিয়ে আসুন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ বলেন, 'আমাদের যাদের সঙ্গে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের রক্তের সম্পর্ক তাঁদের সোচ্চার হতে হবে।'সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মান্নাফি বলেন, ফের অপশক্তি জেগে উঠেছে। আবারও এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।গৌরব ৭১-এর সভাপতি এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা সানজিদা খানম। | 6 |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের স্ত্রী ও প্রধানমন্ত্রীর চাচি রত্নগর্ভা বেগম রাজিয়া নাসেরের ১ম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল।এ উপলক্ষে বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্যোগে আহসান আহমেদ রোডে দিনব্যাপী খতমে কোরআন, দোয়া মাহফিল ও অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ কামরুজ্জামান জামালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান মালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএমএ সালাম, আওয়ামী লীগ নেতা আইনজীবী নবকুমার চক্রবর্তী।আরও উপস্থিত ছিলেন আইনজীবী শাহ আলম, হাফেজ মোঃ শামীম, জাহাঙ্গীর হোসেন মুকুল, পাপিয়া সরোয়ার শিউলি. মোঃ জামিল খান, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, মোঃ কামরুল ইসলাম, জলিল তালুকদার, শাকিল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিধান চন্দ্র রায়, জেলা তাঁতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরক, রাফেল হোসেন বাবু প্রমুখ।এদিকে শেখ রাজিয়া নাসেরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা নগরী ছাড়াও কয়রা, তেরখাদা, দাকোপ, রূপসা, পাইকগাছা ও বটিয়াঘাটায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ নেতাসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। | 6 |
সাতক্ষীরার আবহাওয়া থমথমে। আকাশে মেঘের আনাগোনা। উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ বেড়ে গেছে। নদীতে জোয়ার থাকায় ঢেউগুলো আছড়ে পড়ছে বাঁধে। ঢেউয়ের তোড়ে বাধ ধসে বিপদের আশংকা করছেন উপকূলবাসীরা। মঙ্গলবার (২৫ মে) সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় পাতাখালি গ্রামের আনোয়ার হোসেন ও আশাশুনি প্রতাপনগর উপকূলীয় কামরুল ইসলাম বলেন, নদীগুলোতে এখন ঢেউগুলো আছড়ে পড়ছে জোরে। বাঁধ ভেঙে যাবে যেকোনো সময়। এরপর জলোচ্ছ্বাস হলে বিপদের শেষ থাকবে না। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী বলেন, আশ্রয়কেন্দ্র ও সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রয়েছে। বর্তমানে উপকূলীয় অঞ্চলে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে ২ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। সতর্কতা সংকেত ৬ নম্বর হলে উপকূলীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হবে। উপকূলবাসীদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার যথার্থ ব্যবস্থা ও গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, শুকনো খাবার মজুদ রাখার জন্য ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে ২৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিফ রেজা জানান, আমরা ইতিমধ্যে সাতাশটি সাইক্লোন সেন্টার ও বিদ্যালয় রেডি করে রেখেছি। শুকনা খাবার শিশুখাদ্য ও গো খাদ্য মজুদ করা হয়েছে। বিশুদ্ধ পানির জন্য স্বাস্থ্যবিভাগের বলা হয়েছে। এছাড়াও জরুরী চিকিৎসা সেবার জন্য দুটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভোরের কাগজকে বলেন, ঘূর্ণিঝড় ইয়াস উপকূল থেকে এখনো ৪৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি যদি গতিপথ পরিবর্তন না করে তবে বাংলাদেশ উপকূলে প্রবেশের সম্ভাবনা নেই। তবে ঘন্টায় ৮৯ থেকে ১১৭ কিলোমিটার গতিবেগে ভারী বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে নদীর পানি তিন থেকে চার ফুট বেড়ে জলোচ্ছ্বাস হতে পারে। জুলফিকার আলী আরো বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে না এলেও এর প্রভাব পড়বে উপকূলে। ঝোড়ো হাওয়া, জলোচ্ছ্বাসসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত এর প্রভাব আমাদের উপকূলে শুরু হবে আরও পরে। মঙ্গলবার রাত থেকে এর প্রভাব শুরু হবে। মেঘ চলে আসবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি কখন উপকূল অতিক্রম করবে সেটিও আরও পরে জানা যাবে। | 6 |
দিনাজপুরের হিলি সীমান্তবর্তী কয়েকটি গ্রামে অভিযান পৃথক দুটি চালিয়ে নারী-পুরুষসহ ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোপনভ মাদক উদ্ধার করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, গতরাতে সীমান্তবর্তী চুড়িপট্টি, ধরন্দা, মুহাড়াপাড়া, হড়িপুকুরসহ বেশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি'র দাবি আটকৃতরা সবাই বিজিবির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে মাদক চোরাচালান ও বেচা-কেনার অভিযোগ রয়েছে। আটকৃতরা হলো- ফকিরপাড়া গ্রামের মিন্নত শেখের ছেলে আনারুল ইসলাম, আঃ রশিদের ছেলে বাপ্পি মিয়া ও মৃত মনু শেখের ছেলে মিন্টু শেখ। দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে লিয়াকত হোসেন মনা, নূর হোসেনের ছেলে জুয়েল রানা ও আমিনুল ইসলামের ছেলে নাজমুল হক। নওপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে আরমান আলী, মুহাড়াপাড়া গ্রামের মোছির উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন ও মৃত মহির উদ্দিনের ছেলে মিলন মিয়া। রায়ভাগ গ্রামের তোজাম আলীর স্ত্রী রুপালী বেগম ও কাশেম মন্ডলের ছেলে নুরুজ্জামান, হাড়িপুকুর বাগমাড়া গ্রামের মৃত ইব্রাহীমের স্ত্রী বিউটি আক্তার, বিশাপাড়া গ্রামের মৃত হেদায়েত উল্লার ছেলে আসলাম হোসেন এবং নন্দীপুর গ্রামের ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে আমিরুল ইসলাম। আটককৃতদের হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানায় বিজিবি। | 6 |
'কম্পুটারে (কম্পিউটারে) আমাক নাম শুনালো। দেকনু (দেখলাম) যারা আমার ব্যাটাক মারিছে, তাদের অনেকেরই নাম নাই। আমি বুননু (বললাম), এই কেস আমি করবু না। চল্যা আসিছুনু। ১০-১২ জন পুলিশ ঘির্যা ধইর্যা বলে, "এই চাচা কই যান, মামলা কইরি যান। " এভাবে জোর কইরি আমাক দিয়্যা মামলা করাইছে। এতে জড়িতদের বাদ দেওয়া হইয়্যাছে।'ছেলেকে হত্যা মামলার এজাহার প্রসঙ্গে এমন কথা বলছিলেন রাজশাহীর চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দীন। গত রোববার দুপুরে প্রতিপক্ষের লোকেরা রিয়াজ উদ্দীনের ছেলে মাইনুল ইসলাম সিলনকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ পাঁচজনসহ মোট আটজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।কিন্তু আজ মঙ্গলবার রাজশাহী নগরীর অলোকার মোড়ের একটি রেস্তোরাঁয় পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত সিলনের বাবা রিয়াজ উদ্দীন বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত অনেকের নাম এজাহারে উল্লেখ করেনি পুলিশ।সংবাদ সম্মেলনে নিহত সিলনের মা কদবানু বেগম ও ছোট ভাই ইব্রাহিম আলী রতন উপস্থিত ছিলেন। ৯ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলেকে নিয়ে এসেছিলেন সিলনের স্ত্রী আলেয়া বেগমও। নিরক্ষর রিয়াজের পক্ষে তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনান প্রতিবেশী সাজ্জাদ হোসেন।সংবাদ সম্মেলনে বলা হয়, সিলন মারা যাওয়ার পরই হত্যার মূল অভিযুক্ত সম্রাটসহ পাঁচজনকে আটক করা হয়। তার পর পুলিশ রিয়াজ উদ্দীনকে বাড়ি থেকে নিয়ে গিয়ে বলে, আসামিরা ধরা পড়েছে। এই পাঁচজনের বিরুদ্ধেই মামলা হবে। কম্পিউটারে এজাহার লিখে রিয়াজকে পড়ে শোনানো হয়। তখন রিয়াজ জানান, এ হত্যাকাণ্ডে জড়িত অনেকের নাম সেখানে নেই। প্রতিবাদ করায় পুলিশ আরও তিনজনের নাম অন্তর্ভুক্ত করে। কিন্তু জড়িত বাকিদের মামলায় আসামি করা হয়নি।রিয়াজ উদ্দীন বলেন, চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম তাঁকে ভয় দেখান যে, তাঁদের দেওয়া এজাহার অনুযায়ী মামলা না করলে ছোট ছেলে ইব্রাহিম আলী রতনকে ধরে এনে মাদক মামলা দেওয়া হবে। তখন ভয়ে তিনি এজাহারে সই করেন। রিয়াজের দাবি, ওসি তাঁর কাছ থেকে সাদা কাগজেও একটি সই নিয়ে রেখেছেন। তিনি বলেন, 'এটা পারিবারিক বিরোধ নিয়ে খুন। কিন্তু পুলিশ প্রচার করছে মাদক ব্যবসার বিরোধে খুন। এ কারণে পুলিশ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সিলনকে হত্যার সঙ্গে জড়িতরাও মাদক ব্যবসা করেন। পুলিশ তাঁদের আড়াল করছে। তিনি প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, 'যাঁরা হত্যাকাণ্ডে জড়িত, তাঁদেরই গ্রেপ্তার করা হয়েছে। শুধু শুধু সাধারণ মানুষকে হয়রানি করে লাভ আছে? এটা করলে তো নিহত ব্যক্তির পরিবার ব্যবসা করবে।' ওসি বলেন, 'গ্রেপ্তার আসামিদের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন জড়িত কারও নাম বেরিয়ে এলে তাঁদেরও ধরা হবে।' রিয়াজ উদ্দীনের কাছ থেকে সাদা কাগজে কোনো সই নেওয়া হয়নি বলেও দাবি করেছেন ওসি। | 6 |
নারীবিদ্বেষী অসৌজন্যমূলক বক্তব্য ও ফোনালাপে অশালীন কথোপকথনের পর সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের বিদেশ যাত্রায় কোনও বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল বলেন, ডা. মুরাদ হাসান বিদেশে যাবেন কি যাবেন না, এটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নাই। এর আগে, গণমাধ্যমে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশত্যাগের চেষ্টা করছেন বলে খবর প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, বৃহস্পতিবার রাতে দেশের বাইরে যেতে বিমানের একটি টিকিটও সংগ্রহ করেছেন তিনি। পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকেই সম্ভাব্য কোন দেশে যাওয়া যায় তার খোঁজখবর নেওয়া শুরু করেন। পরে চূড়ান্তভাবে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেন ডা. মুরাদ। প্রথমে সপরিবারে যাওয়ার চিন্তা থাকলেও পরিবারের অন্য সদস্যদের ভিসা না থাকায় নিজেই দেশত্যাগের চেষ্টা করছেন তিনি। | 9 |
ভারত থেকে রেলপথে পণ্য পরিবহন করে রেকর্ড করেছে রেল। বুধবার (২৭ মে) ভারত থেকে ৫টি মালবাহী ট্রেন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মালামাল বা বিভিন্ন পণ্য পরিবহন করে রেলওয়ে একটি রেকর্ড সৃষ্টি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ। যার ফলে একদিনে এ বাবদ রেলের প্রায় ৪৫ লাখ টাকা আয় হয়েছে বলেও জানান তিনি। বৃহষ্পতিবার (২৮ মে) বাংলাদেশ রেলওয়ের এডিজি (অপরারেশন) মিয়া জাহান ভোরের কাগজকে জানান, এতদিন ১ টি বা ২টি পণ্য বাহি ট্রেন ভারত থেকে মালামাল আনার কাজ করতো। কিন্তু করোনা ভাইরাস সংক্রমনের ফলে দেশে প্রায় লকডাউন অবস্থায় ভারত থেকে আমাদের ব্যবসায়ীরা তাদের এলসি'র মালামাল আনতে রেলকেই ব্যবহার করছেন। বুধবার ভারত থেকে বিভিন্ন রুটে ৫টি পণ্যবাহি ট্রেন করে পেয়াজ, আদা, রসুন, পাথরসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এনেছেন। যার ফলে একদিনে রেলের প্রায় ৪৫ লাখ টাকা আয় হয়েছে বলে জানান তিনি। মিয়া জাহান বলেন, আমরা দীর্ঘদিন ধরে ভারত থেকে পণ্য আমদানীর কাজ করছি। তবে চলতি মানের প্রথম দিকে ভারত সরকারকে আমরা পণ্য পরিবহনে রেলকে প্রাধান্য দেবার আহ্বান জানাই। সেই সাথে ভারতীয় ও দেশী ব্যবসায়ীদেরকে মালামাল আনা নেয়ায় রেলকে ব্যবহার করার আহ্বান জানান হয়। তার পর থেকে পণ্যবাহি ট্রেনের ব্যবহার বেড়ে যায়। গতকাল যা রেকর্ড পর্যায়ে চলে গেছে। এ যাবদ কাল একদিনে ৫টি পণ্য বাহী ট্রেন করে মালামাল আর কখনো আসেনি। এর ফলে রেলের আয়ও যেমন বেড়েছে তেমনি পণ্য কোন ক্ষয় ক্ষতি ছাড়াই দেশে পৌছে যাচ্ছে। মিয়া জাহান বলেন, বর্তমানে সব মিলিয়ে ১০টি পণ্যবাহি ট্রেন দেশের মধ্যে ও বাইরে থেকে মালামাল আনা নেবার কাজ করছে। এর ফলে রেলের আয় বৃদ্ধি পাচ্ছে। তবে এসব কাজে করোনার মধ্যেও রেলের কর্মীরা নির্ভয়ে স্বাস্থ্য বিধি মেনে ডিউটি করে যাচ্ছেন বলে তাদেরকে সাধুবাদ জানান তিনি। | 6 |
ভারতের মাহিন্দ্রসহ অন্যান্য কৃষিযন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরি স্থাপন করে স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি তৈরি ও অ্যাসেম্বল এবং খুচরা যন্ত্রপাতি তৈরিতে বিনিয়োগ করে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কে. দোরাইস্বামী। বাংলাদেশে নবনিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বুধবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন। সাক্ষাতকালে দুদেশের কৃষি, কৃষি যন্ত্রপাতি, কৃষি প্রসেসিং, বীজ প্রযুক্তি এবং ডেইরি প্রসেসিং নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় কৃষিসচিব মো. মেসবাহুল ইসলাম উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। সম্প্রতি সরকার প্রায় ৩ হাজার কোটি টাকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প গ্রহণ করেছে। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রচুর কৃষিযন্ত্রপাতির প্রয়োজন হবে। এক্ষেত্রে ভারতের কৃষিযন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের ফ্যক্টরি স্থাপন করে স্থানীয়ভাবে কৃষিযন্ত্রপাতি তৈরি ও অ্যাসেম্বল এবং খুচরা যন্ত্রপাতি তৈরি করতে পারে। তিনিবলেন, কৃষিপণ্যের প্রক্রিয়াজাতে ও বাজারজাতে বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে। আর ভারত এক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। সেজন্য, এসব ক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে দুদেশের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এসময় কৃষিমন্ত্রী বিজ্ঞানীদের প্রশিক্ষণ, বীজ প্রযুক্তি, বিটি কটন, ভুট্টা, কাজুবাদামসহ উন্নতজাতের জাত ও চারা সরবরাহ, দুগ্ধ প্রসেসিং, এগ্রো প্রসেসিং ও কৃষি যান্ত্রিকীকরণে ভারতের সহযোগিতা কামনা করেন। কৃষিমন্ত্রী আরওবলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। ভারতের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এ সম্পর্ক অটুট থাকবে। ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে ভারতের রাষ্ট্রদূত বিক্রম কে. দোরাইস্বামী বলেন, বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাই অর্জন করেনি, বরং অনেকক্ষেত্রে এখন খাদ্যপণ্য রপ্তানি করতে পারে। তিনি বলেন, মাহিন্দ্রসহ অন্যান্য কৃষিযন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলে বাংলাদেশে কৃষিযন্ত্রপাতি স্থানীয়ভাবে তৈরি, অ্যাসেম্বল এবং খুচরা যন্ত্রপাতি তৈরির বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া, বিজ্ঞানীদের প্রশিক্ষণ, বীজ প্রযুক্তি, বিটি কটন, ভুট্টা, কাজুবাদামসহ উন্নতজাতের জাত ও চারা সরবারহ, দুগ্ধ প্রসেসিং, এগ্রো প্রসেসিং সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়ে রাষ্ট্রদূত বিক্রম কে. দোরাইস্বামী বলেন, ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটকে বন্যা ও অতিবৃষ্টির কারণে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের ঘাটতি ও দাম বৃদ্ধি পাওয়ায় ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রদান করেছে। তবে সম্প্রতি বাংলাদেশে ২০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। আবহাওয়ার উন্নতি হলে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পরিমাণ আরও বাড়বে বলেও তিনি জানান। | 6 |
ভালুকায় হতদরিদ্র ও দুস্থ্য পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, সেমাই, চিনি, গুড়া দুধ, সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ওই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ বাজার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম রাজু, উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে দুস্থ্য নারীদের মাঝে শাড়ি ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন জমা কাপড় বিতরণ করেন। | 6 |
গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও নসিমনের মধ্যে সংঘর্ষে তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, রমেশ মিত্রের ছেলে মঙ্গল মিত্র (৩০), আক্কাস মোল্লার ছেলে লিমন মোল্লা (৩০) এবং আতিয়ার মোল্লার ছেলে জুবায়ের মোল্লা (২৬)। নিহত সবার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুদ রানা (৩০) বলেন, ৩ টার দিকে পল্লী বিদ্যুৎ মোড়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম। এ সময় একটি পিকআপ আসতে দেখে রাস্তার পাশে দাঁড়ায় থাকি। এ সময় টেকেরহাট গোপালগঞ্জ রোড থেকে একটি নসিমন আসছিল। নসিমনটি আমি থামার জন্য হাত দিয়ে ইশারা দেই এবং থামতে বলি। কিন্তু নসিমন চালক আমার ইশারা না মেনে হাইওয়েতে উঠিয়ে দেয় এবং পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয় ও গুরুতর আহত ২ জনকে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।গোপালগঞ্জ সদর থানার উপ পুলিশ পরিদর্শক মো. জালাল জানিয়েছেন, মাদারীপুরের টেকেরহাট এলাকা থেকে মাছ ধরে নসিমনে করে মাছ বিক্রির উদ্দেশ্যে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দীঘলিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মোড় দিয়ে ঢাকা-খুলনা হাইওয়েতে ওঠার সময় খুলনাগামী ওষুধবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মঙ্গল বিশ্বাস নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহতাবস্থায় লিমন ও জোবায়েরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনলে গুরুতর আহত লিমন সরদারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত জোবায়ের চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়।ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পিকআপ ভ্যানটিকে জব্দ করা সম্ভব হয়নি। | 6 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'সরকার আন্তরিকভাবে চায় বিএনপি নির্বাচনে আসুক। সব দলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচন হোক। আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতায় যেতে চায় না।'সোমবার বিকেলে ফেনীর মহীপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছয় লেন ফ্লাইওভারের অগ্রগতি পরিদর্শনের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।মন্ত্রী আশা প্রকাশ করেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট এ ফ্লাইওভারটি উদ্বোধন করবেন।খালেদা জিয়ার বিচার কার্যক্রম নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে প্রভাবিত করবে কি-না-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি খালেদা জিয়ার বিচার নিয়ে এখনই মায়াকান্না শুরু করেছে। আদালতে খালেদা জিয়ার বিচার হচ্ছে। বিচার কার্যক্রম এগিয়ে চলছে। এতে শেষ পর্যন্ত একটা রায় হবে। সেই রায়ে খালেদা জিয়া দণ্ডিত হতে পারেন, আবার খালাসও পেতে পারেন। দণ্ডিত হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। তা হলে তারা (বিএনপি) কেন অন্ধকারে আগাম ঢিল ছুড়ছেন?'তিনি আরও বলেন, 'তবে সরকার চায় বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, এবার যেন তা আর না করে।'সৈয়দপুরে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, 'সেখানে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাতে কুশল বিনিময় হয়েছে। এর বেশি কিছু নয়। এটিকে নিয়ে বিরূপ মন্তব্য করার কিছু নেই।'সেতুমন্ত্রী সোমবার ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর মহীপালে ফ্লাইওভার পরিদর্শন করেন। ফ্লাইওভারটির কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, 'নির্ধারিত সময়ের ছয় মাস আগে ১৬ ডিসেম্বরের মধ্যেই এটির নির্মাণকাজ সেনাবাহিনী শেষ করবে।'সফরকালে মন্ত্রীর সঙ্গে আরও ছিলেন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম রেজাউল মজিদ, ব্রিগেড কমান্ডার লে. কর্নেল মুসফিকুল আলম, ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজী প্রমুখ।
| 6 |
খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে বিলুপ্তপ্রায় ৯০ জাতের স্থানীয় আমন ধান সংরক্ষণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এলাকার কৃষকরা। ফলে তাদের এখন আর বহুজাতিক কোম্পানির ওপর নির্ভর করতে হয় না। স্থানীয় জাতের ধান চাষে উৎপাদন ব্যয় কম হওয়ায় লাভবান হচ্ছেন তারা। এ ছাড়া সার ও কীটনাশক ব্যবহার কম হওয়ায় জমির উর্বরতাও অক্ষুণ্ণ থাকছে। সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা এলাকার কৃষকরা ২০১০ সালে বিলুপ্তপ্রায় উপকূলীয় অঞ্চলের ধানবীজ সংরক্ষণ শুরু করেন। প্রথম দিকে তারা ৩৬ প্রজাতির ধানবীজ সংরক্ষণ করেন এবং পর্যায়ক্রমে প্রজাতির সংখ্যা এখন ৯০। লোকজ ও মৈত্রী কৃষক ফেডারেশন নামের দুটি সংগঠনের উদ্যোগে শুরু হয় এ কার্যক্রম। কৃষকরা জানান, প্রথম দিকে ফেডারেশন থেকে এক কৃষককে বিনামূল্যে স্থানীয় জাতের এক কেজি করে ধানবীজ দেওয়া হতো। ওই কৃষক চাষ করে পরের বছর অন্য এক কৃষককে বিনামূল্যে এক কেজি করে ধানবীজ দিতেন। এভাবে স্থানীয় জাতের ধান চাষ সম্প্রসারিত হয়েছে। এক কেজি ধানবীজ দিয়ে ১০ শতক জমিতে চাষ করা যায়। গত নয় বছরে বিনামূল্যে ৯৬২ কৃষককে এক হাজার ৬৫ কেজি ধানবীজ দেওয়া হয়েছে। স্থানীয় জাতের ধানের মধ্যে রয়েছে কলমিলতা, চিনিকানাই, দুধকলম, তেইশ বালাম, কালিজিরা, ময়নামতি, বজ্রমুড়ি, জামাইনাড়ূ, সাহেব কচি, রানী সালোট, হোগলা, সতীন, স্বর্ণা, জাবড়া, রত্না, বেগুনবিচি, দুর্গাভোগ, হরি, গোপালভোগ, চিনি আতপ, কার্তিক বালাম প্রভৃতি। মৈত্রী কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাকন মল্লিক সমকালকে বলেন, 'স্থানীয় জাতের এই ধান চাষে সার ও কীটনাশক লাগে অল্প। ফলে উৎপাদন ব্যয় হয় তুলনামূলক কম। পোকার আক্রমণও কম। এই ধান চাষে মাটির উর্বরতা অক্ষুণ্ণ থাকে। পরিবেশেরও কোনো ক্ষতি হয় না। বীজের জন্য বহুজাতিক কোম্পানির দিকে তাকিয়ে থাকতে হয় না। হাইব্রিড ধানের তুলনায় স্থানীয় জাতের ধান লবণসহিষ্ণু, বন্যা সহনশীল এবং অপেক্ষাকৃত কম জীবনকাল ও অধিক ফলনশীল।' গঙ্গারামপুর গ্রামের কৃষক আরুণি সরকার বলেন, 'হাইব্রিড জাতের ধান চাষের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। অনেক সময় সহজে ধানবীজ পাওয়া যায় না। হাইব্রিড ধান চাষে সার ও কীটনাশক লাগে অনেক বেশি। গঙ্গারামপুর ইউনিয়নের কৃষকরা এখন স্থানীয় জাতের ধান চাষে আগ্রহী হয়েছেন।' লোকজের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ সরকার বলেন, 'জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় এলাকায় নানা রকম ঝুঁকি বাড়ছে। কৃষকরাও ঝুঁকিতে পড়ছে। অনেক এলাকার কৃষক স্থানীয় জাতের ধানবীজ হারিয়ে কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে এবং কোম্পানির ধানবীজের ফলন পরিবর্তিত আবহাওয়ায় ভালো হচ্ছে না। সে কারণে বাপ-দাদার আমলের যেসব প্রজাতি ছিল, স্থানীয় কৃষকরা সেগুলো সংরক্ষণ ও চাষ করছেন। এ ধান আবহাওয়া পরিবর্তনজনিত ক্ষতির মুখে পড়ছে না এবং ফলনও ভালো হচ্ছে।' তিনি জানান, স্থানীয় জাতের ধানগাছ যদি ১০-১৫ দিনও পানির নিচে তলিয়ে থাকে তাহলেও তেমন কোনো ক্ষতি হয় না। হাইব্রিডের তুলনায় স্থানীয় জাতের ধান লবণসহিষ্ণু। কৃষকরা জানান, বিলুপ্তি ঠেকাতে স্থানীয় জাতের ধানবীজ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। হাইব্রিড কিংবা উফশী জাতের ধানবীজের দাম অনেক। বটিয়াঘাটার বিভিন্ন ইউনিয়নসহ ডুমুরিয়া এবং দাকোপ উপজেলা থেকেও কৃষকরা তাদের কাছ থেকে স্থানীয় জাতের ধানবীজ সংগ্রহ করছেন। বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, স্থানীয় জাতের অনেক ধান হারিয়ে যেতে বসেছে। ভবিষ্যতে প্রয়োজন হলে সেগুলো আর নাও পেতে পারি। তাই এলাকার কৃষকরা স্থানীয় জাতের ধান সংরক্ষণে এগিয়ে এসেছেন। মৈত্রী কৃষক ফেডারেশন স্থানীয় জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছেন। কোনো কৃষক চাইলে ফেডারেশন তাদের বিনামূল্যে ধানবীজ দেয়। হাইব্রিড জাতের বীজ কৃষক সংরক্ষণ করতে পারেন না, প্রতিবছর কোম্পানির কাছ থেকে কিনতে হয়। কোনো সময় কোম্পানি চাহিদামতো ধানবীজ দিতে না পারলে তখন কৃষকদের বিপদে পড়ার আশঙ্কা থাকে। এ জন্য স্থানীয় জাতের ধানবীজ সংরক্ষণের গুরুত্ব রয়েছে। তিনি বলেন, 'স্থানীয় জাতের ধানবীজ সংরক্ষণ এবং এর চাষাবাদ সম্প্রসারণ হওয়ায় এলাকার কৃষকরা উপকৃত হচ্ছেন। কৃষি ক্ষেত্রে সুফল বয়ে আনছেন। শতাব্দীপ্রাচীন স্থানীয় জাতের ধানের বিলুপ্তি এবং হাইব্রিড জাতের ধান চাষের আগ্রাসন রোধ হচ্ছে। | 6 |
ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষে নির্বাচনের ফলাফলের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সমর্থকদের উদ্দেশে ৬৪ বছর বয়সী মার্কোস বলেছেন, 'আশা করছি, আপনারা আমাদের বিশ্বাস করতে গিয়ে ক্লান্ত হবেন না। আমাদের প্রচুর কাজ করতে হবে।' বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
গোপীবাগের শিপন প্রতাপকে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় প্রতারক চক্রের সদস্য সোহেল শিকদার। এ জন্য তিন লাখ টাকা নিয়ে সে একটি ভুয়া নিয়োগপত্রও পাঠিয়ে দেয়। নির্ধারিত দিনে চাকরিতে যোগ দিতে গিয়ে জটিলতায় পড়েন শিপন। নানা টালবাহানার পর তাকে রাজধানীর মাটিকাটা চেকপোস্টে রেখে চম্পট দেয় প্রতারক। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) অভিযোগ করেন ভুক্তভোগী। এর পর বৃহস্পতিবার রাজধানীর ভাসানটেক থেকে অভিযুক্ত সোহেল শিকদারকে গ্রেফতার করে পিবিআই। পিবিআই ঢাকা মহানগর অঞ্চলের বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, সোহেল শিকদার নিজেকে এমইএসের ঠিকাদার দাবি করে ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হয়। একপর্যায়ে সে চাকরি দেওয়ার কথা বলে প্রতাপের এসএসসি, এইচএসসি পরীক্ষার সনদসহ অন্যান্য কাগজপত্রের মূল কপি নেয়। কিছুদিন পর 'চাকরি হয়েছে' জানিয়ে সে তিন লাখ টাকা দাবি করে। প্রতাপ তার মা, বোন ও বউদির গহনা বিক্রি করে তিন লাখ টাকা দেন। এর পর তাকে সেনা সদরের অফিস সহকারী পদের একটি নিয়োগপত্র দেওয়া হয়। ২৪ ফেব্রুয়ারি শিপন চাকরিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করার পর তাকে নতুন একটি নিয়োগপত্র দেওয়া হয়। এ জন্য আবারও তিন লাখ টাকা নেয় প্রতারক। এবার চাকরিতে যোগ দিতে গেলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মেডিকেল টেস্ট করাতে বলে। সবকিছু শেষ হওয়ার পর তাকে ঢাকা সেনানিবাসের মাটিকাটা চেকপোস্টে দাঁড় করিয়ে রেখে পালিয়ে যায় সোহেল। রাত ১০টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর তার ফোনে মেডিকেল টেস্ট করানোর নতুন মেসেজ আসে। এ পর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন প্রতাপ।পিবিআইর বিশেষ পুলিশ সুপার বশীর আহমেদ জানান, সোহেল শিকদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে তার স্ত্রী সেলিনা বেগম ও খলিলুর রহমানের সহায়তায় প্রতাপের ছয় লাখ ও দেবাশীষ বিশ্বাস নামে আরেকজনের ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চাকরির আবেদন ও অন্যান্য কাগজপত্র তার কাছে জমা আছে। | 6 |
ব্রিটেনে করোনাভাইরাস মহামারি চলাকালে নিয়ম ভঙ্গ করে একটি পার্টিতে যোগ দেওয়ায় 'সর্বান্তকরণে' ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার ব্রিটিশ হাউস অব কমনসে দেওয়া এক ভাষণে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। তবে বিরোধীরা তাঁর এই ক্ষমা চাওয়ার বিষয়টিকে তামাশা বলে আখ্যা দিয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাসভবনে হওয়া ওই পার্টিতে যোগ দেওয়ার জন্য বরিস জনসন ক্ষমা চাইলেও এবারও নিজের সপক্ষে সাফাই গেয়েছেন যে-তিনি জেনেশুনে নিয়ম ভঙ্গ করেননি এবং পার্লামেন্টকে এই বিষয়ে ভুল তথ্য দেননি। জনসন এই বিষয়ে তাঁর পদত্যাগের দাবিকে আবারও নাকচ করে দিয়েছেন।'পার্টিগেট' কেলেঙ্কারি নামে পরিচিত এই ঘটনা ফাঁস হওয়ার পর হয়েছিল জনসনের দল কনজারভেটিভ পার্টির বিরোধী রাজনীতিবিদেরা এমনকি তাঁর দলেরই অনেকেই তাঁর পদত্যাগ দাবি করেন। সর্বশেষ, গত সপ্তাহে, ২০২০ সালের জুনে ১০ ডাউনিং স্ট্রিটে নিজের জন্মদিনের সারপ্রাইজ পার্টিতে যোগদানের জন্য বরিস জনসনকে ৫০ ব্রিটিশ পাউন্ড অর্থাৎ ৬৫ ডলার জরিমানা করা হয়েছে। এর ফলে, প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আইন ভঙ্গ করার অপরাধে জরিমানা গুনলেন তিনি।এদিকে, বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার জনসনের ক্ষমা প্রার্থনাকে 'তামাশা' বলে উল্লেখ করেছেন। | 3 |
'ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা একটি ছোট্ট মেয়ের চিৎকার শুনতে পাচ্ছিলাম। সেখানে একটি মোবাইল বেজে চলছিল অবিরাম। আমরা সেই শব্দ অনুসরণ করে বুলডোজার ও হালকা সরঞ্জাম ব্যবহার করে কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে অবশেষে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হই।' বেসামরিক উদ্ধারকর্মী মেদহাত হামদান। ইসরায়েল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা সিটিতে উদ্ধারকাজে অংশ নিতে এসেছেন খান ইউনিস থেকে। তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারে টানা ১১ ঘণ্টা কাজ করে যাচ্ছিলেন। তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কাছে এই উদ্ধারের বর্ণনা দেন। ধ্বংসস্তূপের নিচ থেকে তিনটি মৃত শিশুর লাশ বের করেছেন হামদান। সেই অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, 'এই কাজ করতে এসে যেন আমার ভেতর থেকে সব ডরভয় চলে গেছে। এখন আমি আর বিস্মিত হই না, কিন্তু আমরা যখন ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের লাশ বের করছি, তখন আবেগ আর বাঁধ মানে না।' এই উদ্ধারকর্মী বলেন, 'এক নারী তাঁর দুই ছেলে, দুই মেয়েসহ নিহত হয়েছেন। এই শিশুরা কি রকেট ছুড়েছিল? তারা ঈদের আনন্দ করতে পারেনি, এটাই কি যথেষ্ট ছিল না? তারা শিশু। সবচেয়ে বড়টি চতুর্থ শ্রেণিতে পড়ত।' ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল টানা সপ্তম দিনের মতো বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ আজ রোববার ভোরের হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে দুটি আবাসিক ভবন। আল-জাজিরার খবরে বলা হয়, গতকাল রাতে এক ঘণ্টা ধরে দেড় শতাধিক রকেট বৃষ্টির মতো ছোড়া হয়েছে। জরুরি সহায়তা দল ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকার আল-ওহেদা শহরকে কেন্দ্র করে ৭০টির বেশি রকেট ছোড়া হয়েছে। এতে আবাসিক ভবন, অবকাঠামো ও সড়ক পুরোপুরি বা কোথাও কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) প্রধান মিরজাম মুলার বলেন, গত কয়েক দিনে সহিংসতার ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। তিনি বলেন, 'আমাদের দল খুব কমই বের হতে পারছে। সহিংসতার এই তীব্রতা অবশ্যই কমানো উচিত। তাহলে আমরা মানবিক পরিস্থিতি কি পর্যায়ে আছে, তা বোঝার সুযোগ পাব এবং অত্যন্ত জরুরি সহায়তা দিতে পারব।'মিরজাম বলেন, 'আমি এখানে দুদিন ছিলাম...এর মধ্যে যা দেখলাম তাতে হৃদয় ভেঙে যায়।' খলিল আল-কোলাক নামের এক বাসিন্দা বলেন, তাঁর পারিবারিক দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, 'মধ্যরাতে বোমার শব্দে আমরা জেগে উঠি। আমাদের পরিবারের মাত্র দুজন বেঁচে আছে। আর ১৪ জন মারা গেছে। তাদের মধ্যে ৬ জন এখনো ধ্বংসস্তূপের নিচে।' | 3 |
দেড়শো বছর আগের গল্প নিয়ে আট বছর আগে নির্মাণ শুরু হয় 'দুদু মিয়া' নামের একটি ছবিটি। শেষ হয়েছে সবেমাত্র। সেই সঙ্গে পরিবর্তন হয়েছে ছবিটির নামও। নতুন নাম 'ফরায়েজী টিম ১৮৪২' । ২০১২ সালে ছবিটির কাজ শুরু হয়ে এতো দীর্ঘ সময় নেয়ার পিছনে শিল্পীদের অসহযোগীতা ছিলো বলে সমকাল অনলাইনকে জানালেন পরিচালক ডায়েল রহমান। এবার দেখবে। মার্চের প্রথম সপ্তাহে ছবিটি সেন্সরে জমা দেয়ার কথাও জানালেন তিনি। এরপর মুক্তি দেয়া হবে এপ্রিলের মাঝামাঝি সময়ে। ছবিটি নির্মাণে এতো বছর লাগার কারণ জানতে চাইলে পরিচালক সমকাল অনলাইনকে বলেন, 'ছবিটি নির্মাণ শুরুর পর থেকেই বারবার বিপাক পড়তে হয়েছে আমাদের। শিল্পীদের শিডিউলে অসহযোগিতা, আর্থিক সমস্যা, লোকেশন সমস্যা, ঋতু পরিবর্তন সমস্যা। ছবিটি তো দেড়শত বছর আগের গল্প নিয়ে নির্মাণ করেছি। কাজেই সে আমেজ ধরতে হয়েছে আমাকে। তাই সময় লেগে গেলো।' ছবিতে আমিন খান নায়ক। আর নায়িকা নওশীন। ছবিটির শিডিউল নিয়ে নায়িকাও পরিচালককে অনেক ভোগিয়েছেন। পরিচালক বলেন, ছবির নায়িকা হিসেবে অভিনয় করেছেন নওশীন। তিনি শিডিউল নিয়ে অনেকবার জটিলতা তৈরি করেছেন। শুটিংয়েও উনার কাছে অসহযোগিতা পেয়েছি। পরে তার সিক্যুয়েন্স না রেখেই শুটিং শেষ করতে হয়েছে। আবার দেখা গেছে আমরা শীতে শুটিং করছি। শীত চলে গেলে এর শুটিংগুলোর জন্য আমাদের এক বছর অপেক্ষা করতে হয়েছে। আমরা কয়েকজন মিলে ছবিটি প্রযোজনা করছি। নিজেদের মধ্যে আর্থিক সংকটও ছিল। সব মিলিয়েই এতো লেট। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারত বর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী দুদু মিয়া। বৃহত্তর ভারতীয় উপমহাদেশ নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে দুদু মিয়া এক উজ্জল নাম। তার সংগ্রাম ও জীবন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে 'ফরায়েজী টিম ১৮৪২' । | 2 |
পীরগাছায় কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে ধান ও ভুট্টা নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। অনেকে পাকা শস্য খেত থেকে বাড়িতে এনে না পারছেন মাড়াই করতে, না পারছেন রোদে শুকাতে। ফলে কাঁচা অবস্থায় স্তূপ করে রাখায় চারা গজিয়ে যাচ্ছে।অন্যদিকে মাঠজুড়ে পাকা ধান থাকলেও কৃষকেরা শ্রমিকের অভাবে কাটতে পারছেন না। অতিরিক্ত মজুরিতেও মিলছে না ধান কাটার লোক।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ সোনালি ধানে ভরপুর। ভুট্টার জমিতে শুকাচ্ছে ভুট্টা। কিন্তু ধান কাটা ও ভুট্টা উত্তোলনের শ্রমিক পাওয়া যাচ্ছে না। যদিও মিলছে কিন্তু অতিরিক্ত মজুরির কারণে লাভের চেয়ে লোকসান বেশি হচ্ছে।উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, পীরগাছার ৯ ইউনিয়নে ১৬ হাজার ২৩০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে। এসব ধানের অধিকাংশ পেকে গেলে গতকাল মঙ্গলবার পর্যন্ত ২৫ ভাগ কাটা হয়েছে। শ্রমিক-সংকটে বাকি ধান কাটা যাচ্ছে না।ঝিনিয়া ও পানসিয়া গ্রামের কৃষক জয়নাল হক ও আইনুদ্দি মিয়া জানান, এ বছর ধান চাষে বড় ধরনের লোকসান হচ্ছে। প্রতি ২২ শতাংশ জমির ধান শ্রমিক দিয়ে কেটে বাড়িতে আনা পর্যন্ত খরচ পড়ছে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা। আবার মাড়াই খরচ ৫০০ থেকে ১ হাজার টাকা পড়ছে। সব মিলয়ে জমিতে আনুষঙ্গিক খরচ পড়েছে ৮ থেকে ৯ হাজার টাকা। কিন্তু বাজারে ধানের কাঙ্ক্ষিত দাম নেই।অনন্তরাম গ্রামের কৃষক সামাদ সরকার বলেন, প্রতি ২২ শতাংশ জমিতে ১৫ থেকে ১৬ মণ ধান উৎপাদন হচ্ছে। বাজারে প্রতি মণ ধান ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খরচের টাকাও পাওয়া যাচ্ছে না। তার ওপর আবার কয়েক দিন থেকে রাতে ও দিনে বৃষ্টি হচ্ছে। মাড়াই করা ধান ও ভুট্টা রোদে শুকাতে না পেরে স্তূপ করে রাখায় তাতে চারা গজাচ্ছে।এদিকে উপজেলার কৃষকেরা শ্রমিক-সংকটের কথা বললেও এখানকার খেটে খাওয়া লোকজন প্রতিদিন কাজের সন্ধানে দক্ষিণাঞ্চলে ছুটছেন। তাঁদের দাবি, ধান কাটা ও মাড়াইয়ের জন্য উপজেলায় ১০টি কম্বাইন হারভেস্টার মেশিন থাকায় তাঁরা অন্য এলাকায় কাজে যাচ্ছেন।পীরগাছা রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা কৃষিশ্রমিক আব্বাস উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, 'ঝড়-বৃষ্টিতে কাজ করা যাচ্ছে না। তাই দক্ষিণের জেলাগুলোতে আমরা দল বেঁধে যাচ্ছি কাজের সন্ধানে।'যোগাযোগ করা হলে উপজেলা কৃষি দপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, 'মাড়াই করা ধান ও ভুট্টা শুকাতে না পারলে ফ্যানের বাতাস দিয়ে রাখতে হবে। গরমের ভাপ কমে গেলে ক্ষতি কম হবে।'সার্বিক বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এমনটা হয়েছে। আর শ্রমিক-সংকটের বিষয়ে তিনি বলেন, নিজ এলাকার কাজ রেখে বাইরে যাওয়া দুঃখজনক। এসব শ্রমিকদের জন্য শর্ত সাপেক্ষে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করলেও ভালো হতো। | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.