text
stringlengths
1
58.1k
label
int64
0
12
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী ওরফে বাদশা প্রতিপক্ষের হামলারশিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকালে আলমগীর চৌধুরীসহ তার পাঁচজন কর্মীকে পিটিয়ে আহত এবংতিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার পর আক্কেলপুর-কাশিড়া সড়কের পৌর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এলাকায় এই হামলার ঘটনা ঘ। মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী বলেন, প্রচারণা শেষে ফেরার পথে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী শহীদুল আলম চৌধুরী নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা এই হামলা চালিয়েছেন। তিনি জানান, হামলায় তিনিসহ পাঁচজন আহত হয়েছেন। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তবে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী শহীদুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির মেয়র প্রার্থীআলমগীর চৌধুরী বাদশা তার দলবল নিয়ে উল্টো আমার কর্মী-সমর্থকের ওপর হামলা চালিয়ে মারপিট করেছেন। এতে আমার কর্মী-সমর্থক আহত হয়েছেন। আমাদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এঘটনার প্রতিবাদে শনিবার দুপুর আড়াইটায় পৌরশহরের হাসপাতাল গেট এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, শুক্রবার রাতের ঘটনায় কোনোপক্ষই থানায় কোনো অভিযোগ করেনি। উল্লেখ্য, চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি আক্কেলপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
6
পাবনার চাটমোহরের ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছে। গ্রামের খালটি দখলমুক্ত করে সেটি খননের কাজ শুরু করেছে প্রশাসন। ৯০০ ফুটের অধিক দীর্ঘ খালটি খননে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা। এতে জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গ্রামবাসী।গতকাল মঙ্গলবার সকালে খৈরাশ গ্রামে খাল খননকাজের উদ্বোধন করেন ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম হোসাইন। এ সময় ডিবিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, স্থানীয় ইউপি সদস্য মোজাফফর আলী, সাংবাদিক ইশারত আলী, শাহীন রহমান, এম এ আলীম আব্দুল্লাহসহ অন্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।খালের খননকাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসী। তাঁরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, টিভি চ্যানেল ও পত্রিকায় দুর্ভোগের খবর তুলে ধরায় প্রশাসন খাল পুনরুদ্ধারে ব্যবস্থা নিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে এ নিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম।ডিবিগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য মোজাফফর আলী বলেন, আড়াই কিলোমিটার একটি রাস্তা নিয়ে বছরের পর বছর দুর্বিষহ জীবন যাপন করছে খৈরাশ গ্রামের মানুষ। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদাপানির মধ্য দিয়ে চলাচল করতে হয়। খাল দখল হয়ে যাওয়ায় পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এখন খালটির খননকাজ শেষ হলে আর জলাবদ্ধতা হবে না। রাস্তাও নষ্ট হবে না।ডিবিগ্রাম ইউপির চেয়ারম্যান শামীম হোসাইন বলেন, জলাবদ্ধতা আর রাস্তার কারণে এলাকার কৃষিকাজসহ আর্থসামাজিক উন্নয়ন থমকে গিয়েছিল। জলাবদ্ধতার কারণে গ্রামের রাস্তাটিও নির্মাণ করা যায়নি। পাবনা ও নাটোরের অন্তত ১৫টি গ্রামের মানুষের দুর্ভোগ ছিল চরমে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন হবে। ভবিষ্যতে রাস্তাটিও পাকাকরণের মাধ্যমে সব দুর্ভোগের অবসান ঘটবে।চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলাম বলেন, অনেক সমস্যাই তাঁদের নজরে আসে না বা তাঁরা জানতে পারেন না। সাংবাদিকেরা সে বিষয়গুলো অর্থাৎ মানুষের দুর্ভোগের কথাগুলো তুলে ধরলে তাঁরা ব্যবস্থা নিতে পারেন। খৈরাশ গ্রামের সমস্যাও তেমনি একটি বিষয়। সাংবাদিকেরা তুলে ধরেছেন বলেই ব্যবস্থা নিতে পেরেছেন তিনি। আশা করছেন খৈরাশ গ্রামের মানুষ দীর্ঘদিনের দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবে।
6
ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ বৃহস্পতিবার ভোর থেকে বন্ধ রয়েছে সব নৌযান চলাচল। কুয়াশার কারণে নৌরুটে দিক নির্ণয় অসম্ভব হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ বন্ধ রেখেছে নৌরুটের সব লঞ্চ, স্পিডবোট, ফেরি চলাচল। বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে শুরু করেছে। ভোরে চারপাশ কুয়াশাচ্ছন্ন থাকায় নৌরুটে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। এ কারণে সকাল থেকেই লঞ্চ, স্পিডবোট, ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনের সংখ্যাও কম রয়েছে বলে জানা গেছে। সকালে ঘাটে ঢাকাগামী যাত্রীদের উপস্থিতি তেমন দেখা যায়নি।বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে কিছু যানবাহন রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরিতে যানবাহন লোড করা হবে এবং ফেরি চলাচল স্বাভাবিক হবে।বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'কুয়াশার মাত্রা বেশি থাকায় সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। কারণ নৌরুটে দিক নির্ণয় করা না গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।'
6
ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে সব থেকে বেশি আসনে জয়ী লেবার পার্টি। লন্ডনের কনজ়ারভেটিভ ঘাঁটির বেশ কিছু আসন বরিস জনসনের দলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তারা। কিন্তু গোটা দেশে আশানুরূপ ফল হয়নি। বেশ কয়েক মাস ধরে জনসনের কনজ়ারভেটিভ পার্টির জনপ্রিয়তা নামছে। এর প্রধান কারণ, প্রধানমন্ত্রীর 'পার্টিগেট' কেলেঙ্কারি। কোভিড বিধি ভেঙে খাস প্রধানমন্ত্রীর বাসভবনে একাধিক মদের আসর বসিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন কনজারভেটিভ দলের নেতা জনসন। তা ছাড়া, গত কয়েক মাসের মূল্যবৃদ্ধিও সাধারণ মানুষকে শাসক দলের প্রতি আরও বিরূপ মনোভাবাপন্ন করে তুলেছে। বিরোধী দলগুলির আশা ছিল, এই সুযোগে স্থানীয় কাউন্সিল নির্বাচনে ভাল ফল করবে তারা। তবে ফল ঘোষণার পর দেখা যাচ্ছে, যতটি আশা করেছিল লেবার পার্টি, ততটা ভাল ফল করতে পারেনি তারা। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে সব আসনের ফল প্রকাশিত হয়েছে তা থেকে ভোট-চিত্রটা আপাতত এ রকম- লেবার ও লিবারাল ডেমোক্র্যাট, দু'টি দল মিলিয়ে তাদের মোট আসন সংখ্যা প্রায় চারশো বেশি বাড়িয়েছে। অন্য দিকে, প্রায় চারশো আসন হারিয়েছে কনজ়ারভেটিভ পার্টি। অন্যান্য ছোট দল, যেমন স্কটিশ ন্যাশনাল পার্টি, গ্রিন পার্টি বা ওয়েলসের আঞ্চলিক দল পিসিও এ বার বেশ কিছু আসন হারিয়েছে। ভাল ফল করতে পারেননি নির্দল প্রার্থীরাও। সেই সব আসন মূলত গিয়েছে লিবারাল ডেমোক্র্যাট পার্টির ঝুলিতে। লন্ডনের বাইরে খুব চমকপ্রদ ফল হয়নি লেবার পার্টির। তবে তাতে হতাশ নয় তারা। লেবার নেতা কায়ার স্টার্মারের কথায়, ২০১৯-এর সেই শোচনীয় ফলের পরে এটা দলের কাছে একটি বিশাল মোড়বদল। আমাদের দল এখন ঠিক পথে চলছে। লন্ডনের তিনটি প্রধান বরো- ওয়েস্টমিনস্টার, ওয়ান্ডসওয়ার্থ এবং বার্নেট, এই তিনটিতেই জয়ী হয়েছে স্টার্মারের দল। আড়াইশোরও বেশি আসন হারানোর পরে এ বার কি কনজ়ারভেটিভ দলের অন্দরে ফের বরিস জনসনকে নেতৃত্ব থেকে সরানোর দাবি উঠবে? ১০, ডাউনিং স্ট্রিটের ঘনিষ্ঠ মহলে এখন সেই প্রশ্নই উঠছে।
3
সারাদেশে আগামী ২১ জুলাই বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। করোনা মহামারির কারণে এবারো জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে না। রবিবার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ জিলহজ মোতাবেক ২১ জুলাই সারাদেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের মুয়াজ্জিন মো. আতাউর রহমান। দ্বিতীয় জামাত হবে সকাল ৭ টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান। সকাল ৯টায় হবে ঈদের তৃতীয় জামাত। পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এই জামাতে ইমামতি করবেন, মুকাব্বির থাকবেন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত। চতুর্থ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দীন কাসেম, মোকাব্বির হবেন মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক। এই জামাতটি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পঞ্চম ও শেষ জামাত হবে সকাল সাড়ে ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের প্রধান খাদেম মো. শহীদুল্লাহ।
6
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে আগামী রোববার কক্সবাজার যাচ্ছেন। আজ সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত হয়। বিএনপির নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার চার দিন পর সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। রাত পৌনে নয়টায় গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বিএনপির সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকের সব সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সহিংসতার কারণে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের শিবির পরিদর্শনে যাবেন খালেদা জিয়া। আগামী শনিবার ঢাকা থেকে রওনা হয়ে রাতে চট্টগ্রামে অবস্থান করবেন তিনি। পরদিন রোববার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এ ছাড়াও দলটি ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করবে। তিন মাস পর ১৮ অক্টোবর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। পরদিন তিনি দুর্নীতির দুটি মামলায় আদালত থেকে জামিন নেন। রোববার রাতে খালেদা জিয়া সফরকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ দলের নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির বৈঠক ডাকেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
9
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার পর আজ শুক্রবার ছিল প্রথম জুমা। সন্ত্রাসী হামলার পর প্রথম এই জুমাকে স্মরণীয় করে রাখলো নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। জুমার নামাজের আগে হামলার শিকার আল-নূর মসজিদের পাশ্ববর্তী খেলার মাঠ 'হ্যাগলে পার্কে' সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ও মুসলিমদের প্রতি সংহতি জানাতে আয়োজন করা হয় এক স্মরণসভার। এতে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয়। নারীদের অধিকাংশই মাথায় স্কার্ফ পরে এই সভায় যোগ দেয়। আবার অনেকের হাতে ছিল ফুল। তিনি আরও বলেন, "আমরা হয়তো আপনাদের দুঃখটা নিয়ে নিতে পারছি না। কিন্তু আমরা আপনাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গী হতে পারি।" একটি হাদিস উল্লেখ করে জাসিন্ডা বলেন, "আমরা একটি দেহের মতো, যখন শরীরের কোনও অংশে আঘাত লাগে তখন পুরো শরীরেই ব্যাথা অনুভূত হয়।" বিডি প্রতিদিন/কালাম
3
ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞায় তেলের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। বাজার এখনো অস্থিতিশীল। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিবিষয়ক মন্ত্রী বলেছেন, বাজারে রাশিয়ার তেল প্রয়োজন। রাশিয়ার তেলের বিকল্প নেই। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের জ্বালানিবিষয়ক মন্ত্রী সুহেইল আল-মাজরৌই আজ সোমবার রাশিয়ার তেল নিয়ে এসব কথা বলেন।সুহেইল আল-মাজরৌই বলেছেন, জ্বালানির বাজারে রাশিয়ার তেলের প্রয়োজন এবং রাশিয়া যে পরিমাণ তেল উৎপাদন করে, রাশিয়ার বিকল্প কোনো দেশ নেই। তিনি বলেন, ওপেক প্লাসের (শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন) ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। রাজনীতি যেন জোটকে বিভ্রান্ত করতে না পারে। রাশিয়া ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' শুরুর পর জ্বালানি তেলের দাম তরতর করে বাড়তে থাকে। ৬ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ, প্রতি ব্যারেল ১৩৯ ডলারে উঠে যায়। তেলের বৈশ্বিক বাজারে একক দেশের হুমকি মোকাবিলায় বিভিন্ন সময়ে একে অন্যকে নিয়ে জোট গঠন করেছে অনেক দেশ। তবে এখন পর্যন্ত বড় কয়েকটি দেশের বিকল্প তৈরি করা সম্ভব হয়নি।
3
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও উত্তরের শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে হওয়া দুই দফা বৈঠকে ছয় দশকেরও বেশি সময় আগে কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হওয়া পরিবারগুলোর সদস্যদের পুনর্মিলনীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী আগস্টে তারা মিলিত হবেন বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর কোরিয়ার পর্যটন কেন্দ্র মাউন্ট কুমগাংগে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়। এর আগে ২০১৫ সালে সর্বশেষ দুই কোরিয়ার বিচ্ছিন্ন কিছু পরিবারের সদস্যদের একে অপরের সঙ্গে দেখা হয়েছিল। পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পারমাণবিক পরীক্ষার সূত্র ধরে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছালে পুনর্মিলনীর আয়োজনগুলো বন্ধ হয়ে যায়। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
3
আমি আমাদের সংসদ ভবনে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মোনাজাতের ছবি দেখে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছিলাম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। এর ঠিক কিছুক্ষণ পর ঢাকার একজন বিখ্যাত সাংবাদিক, যিনি আমার প্রিয় সাংবাদিকদের একজন, একটি স্ট্যাটাস দেন এই বলে যে সংসদে মোনাজাত নিয়ে ফেসবুকে কেউ কেউ আপত্তি তুলেছেন। যেহেতু তিনি আমার শ্রদ্ধেয় এবং তাঁর রাজনৈতিক অবস্থান আমি জানি, তাই বিষয়টি আমাকে কিছুটা বিস্মিত করেছে। কারণ, তিনি তো শুধু লেখক-সাংবাদিকই নন, একসময়ের প্রগতিশীল রাজনীতির নিবেদিতপ্রাণ কর্মী, প্রগতির সঙ্গেও জড়িত ছিলেন। আমার বিস্ময়ের কারণ, তিনি কি বর্তমান সরকারের এই মোনাজাতকে সমর্থন করেন আইন পরিষদে, না কি এটি আওয়ামী লীগ নিজেকে যে অসাম্প্রদায়িক রাজনীতির ধারক দাবি করে, তার সঙ্গে কিছুটা সাংঘর্ষিক বলে এর প্রতিবাদ তাঁর ভালো লাগছে না!আমার পরিচিত ওই সাংবদিক কি গণতন্ত্রে বিশ্বাস করেন, না কি শ্রমিকের একনায়কতন্ত্রে বিশ্বাস করেন আগের মতো-এটাই আমার প্রশ্ন। গণতন্ত্রে বিশ্বাস সবাইকেই করতে হবে, তার কোনো মানে নেই। আমার নিজের কথাই বলতে পারি, গণতন্ত্রের চেয়ে ভালো সমাজব্যবস্থা থাকলে আমিও গণতন্ত্রে বিশ্বাস করতাম না। এর হাজারটা বাজে দিক নিয়ে গত ২৫ বছর আমি শ্রেণিকক্ষে আলোচনা করি, কিছুটা বইপত্রও পড়ার চেষ্টা করি। এটা খুব ভালো সমাজব্যবস্থা নয়, তা আমরা সবাই জানি। কিন্তু বাকিগুলো এর চেয়ে বেশি খারাপ। এ ছাড়া গণতন্ত্রেরও আবার বিভিন্ন রকমফের আছে। এ বিষয়ে যাঁরা পণ্ডিত, তাঁদের সারাক্ষণের ভাবনা কীভাবে ৪৯ শতাংশ মানুষের অধিকারকে ৫১ শতাংশ মানুষের সর্বগ্রাসী হাত থেকে বাঁচানো যায়! কিন্তু সেটি যে কিছুতেই সম্পূর্ণ যায় না, তা আমরা সবাই জানি। কিন্তু সংখ্যালঘিষ্ঠের অধিকার কতটুকু রক্ষা করা সম্ভব সেটাই নিয়ত চেষ্টার বিষয়। ৫১ শতাংশ যেন ইংরেজি বাক্য -এর চেষ্টা না করে বা পুরো ৪৯ শতাংশের অধিকার গিলে না ফেলে সেটির জন্য বিভিন্ন আইনের ব্যবস্থা করা হয়।আমি বিভিন্ন তাত্ত্বিক বা পণ্ডিত, যাঁরা গণতন্ত্র নিয়ে কাজ করেন পশ্চিমা বিদ্যাপাড়ায় যেমন চার্লস টিলি বা রবার্ট ডাল বা মেকফারসন, তাঁদের তাত্ত্বিক আরগুমেন্টগুলো এখানে আনব না বিস্তারিত, কারণ ফেসবুক সে জায়গা নয় আলোচনার। আমি শুধু দুটো বিষয় এখানে উল্লেখ করব, যার ভিত্তিতে বুঝতে চেষ্টা করব কেন আমাদের রাজনৈতিক দলগুলো শুধু অগণতান্ত্রিক নয়, ভয়াবহভাবে জালিয়াতিপূর্ণ দানবীয় দল। প্রথমত, দলীয় ব্যবস্থা বা পার্টি সিস্টেম। গণতান্ত্রিক সমাজে দলীয় ব্যবস্থা কেমন থাকে, তাদের দলীয় কর্মপদ্ধতি কেমন? সহজ করে বলা যায়, দলগুলোর একেবারে নির্দলীয় প্রতিষ্ঠানের পরিচালনায় বা তদারকিতে দলীয় গণতন্ত্রের পরীক্ষা দিতে হয়, অর্থাৎ এদের নেতা নির্বাচনে স্বচ্ছতা জরুরি। দ্বিতীয়ত, এদের অর্থের জোগানের হদিস পরিচ্ছন্নভাবে নির্দলীয় প্রতিষ্ঠানকে জানাতে হয়, তারা সেটা অডিট করে। এই দুটি দিক, মানে অর্থ বা নেতা নির্বাচন পরিচ্ছন্ন না হলে তাদের রাজনীতিতে অংশ গ্রহণ করতে দেওয়া হয় না, বা এর নেতাদের জেলে যেতে হতে পারে আইন ভঙ্গের অপরাধে।আমি ধরে নিচ্ছি, আমার পরিচিত ওই সাংবাদিক বন্ধু গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে তিনি জানান তাঁর প্রিয় দলটির নেতা-নেত্রীরা এসব নিয়ম মানেন কি না বা এসব না মানলেও তিনি তাঁদের গণতান্ত্রিক দল মনে করেন কি না?এবার আসি রাজনীতিতে ধর্মের স্থান কী হবে সে বিষয়ে। যদি রাষ্ট্র ধর্মীয় শাসনতন্ত্র অনুযায়ী চলে, তাহলে সে ধর্মের নিয়মেই চলবে। কিন্তু যদি তা পশ্চিমা গণতন্ত্রের নিয়মানুযায়ী শাসনতন্ত্র মানে, তাহলে সেখান থেকে ধর্মকে বিদায় দিতে হবে। কারণ, রাষ্ট্র ধর্মের বা বিশেষ ধর্মের প্রতি আনুগত্য দেখানো থেকে বিরত থাকবে; কিন্তু সাধারণ মানুষের ধর্ম পালনের অধিকারকে সম্পূর্ণ নিশ্চিত করবে। সংখ্যাগরিষ্ঠ বা অন্য অজুহাতে কোনো ধর্মের মানুষকে বেশি সুবিধা দেওয়া মানে গণতন্ত্রের যে মূল রীতি 'সবার সমান অধিকার', তা অমান্য করা হবে। সে কারণেই গণতন্ত্রের শুরু থেকেই এর প্রধান শর্ত ধর্মনিরপেক্ষতা বা সেক্যুলারাইজেশন প্রজেক্টের প্রিন্সিপ্যালগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলা। কিন্তু সংঘর্ষটা শুরু হয় ভোট চাইতে গেলে। কারণ, ধর্মাশ্রয়ী মানুষ অনেকেই নিজের ধর্মের প্রতি অহেতুক দুর্বল। তখন ভোটপ্রার্থীকে ভন্ডামির আশ্রয় নিতে হয় আজেবাজে কথার ঘূর্ণায়ন সৃষ্টি করে। আর আমাদের দেশের নেতা-নেত্রীরা তা-ই করে থাকেন, কিছুটা নির্লজ্জভাবে। যা করলে ভোটাররা খুশি থাকবেন, তাঁরা তাই করেন-আর সে কারণে আইন পরিষদকে ওয়াজ মাহফিলের মঞ্চ বা মসজিদ বানাতেও তাদের সংকোচ লাগে না। আর তার পক্ষে সাফাই গাওয়া তখন তাঁদের চূড়ান্ত প্রতারণাপূর্ণ অভ্যাসে পরিণত হয়।আশা করি, এ কথাগুলোর আলোকে সহজেই বোঝা যাবে শেখ হাসিনা কতটা গণতান্ত্রিক রাজনীতিক। দলীয় গণতন্ত্র কতটা তিনি চর্চা করেন বা কতটা জাতীয় রাজনীতিতে! বা তাঁর দলের অর্থের জোগান কারা দেন, বিনিময়ে তিনি কী দেন তাঁদের! তবে শেখ হাসিনাও জগতের অন্যান্য রাজনীতিকের মতোই, তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বে তিনি বিভিন্ন রাজনৈতিক চরিত্রের মানুষ। ৮১ সালের ১৭ মে দিবসের সেই বৃষ্টিস্নাত ঢাকা বিমান বন্দর থেকে যদি তাঁর রাজনৈতিক সালতামামি বিচার করি, মোটা দাগে ২০০১ সাল পর্যন্ত তিনিও চেষ্টা করেছিলেন একজন সৎ, যতটা আমাদের সমাজে সৎ থাকা যায়, রাজনীতিক থাকতে। ৮১ থেকে ৯১ পর্যন্ত তাঁর রাজনৈতিক কার্যক্রম সত্যিই অসাধারণ। একেবারে ছেঁড়াখোঁড়া বিপর্যস্ত দলটিকে তিনি মৃত্তিকাসংলগ্ন একটি সাধারণ মানুষের দলে পরিণত করেন ভীষণ প্রতিকূলতার মাঝে। ৯১ থেকে ৯৬ সময়ও তাঁকে সত্যিকার সংগ্রামী রাজনীতিক হিসাবে ইতিহাস হয়তো বিচার করবে।তাঁর হয়তো স্বপ্ন ছিল- স্বচ্ছভাবেই সাধারণ মানুষের ভোট ও ভাত নিশ্চিত করা। কিন্তু দুটি সেনাশাসন, একটি সেনাছাউনির সমর্থনে নির্বাচিত একনায়ক শাসন তাঁর ব্যক্তিজীবন এবং রাজনৈতিক জীবনকে যেভাবে নারকীয় অবস্থায় নিয়ে গিয়েছিল, সেটি থেকে সুস্থ মনোজগৎ নিয়ে বেঁচে থাকা সত্যিই যে-কারও জন্য প্রায় অসম্ভব। তিনি তবু বেঁচে ছিলেন, এবং একজন মমতাময়ী মানুষ হিসেবেই বেঁচে ছিলেন। কিন্তু ২০০১ সালের পর তাঁর পক্ষে আর সুস্থ চিন্তা নিয়ে রাজনীতি করা হয়তো প্রায় অসম্ভব করে দিয়েছে আমাদের সমাজ, আমাদের রক্ষণশীল রাজনৈতিক দল ও অন্যান্য সামাজিক শক্তিগুলো। আমি তাঁর ব্যক্তিজীবনে সব-হারানোর কথা আলোচনায় আনছি না। সেটি শুধু তাঁর নয়, আমাদের ইতিহাসের নারকীয় ট্রাজেডি! কিন্তু তারপরও এগুলো তাঁর জীবনের কষ্টের দিক, তাঁর আপনজন বা অনুসারীরা এর জন্য বেদনার্ত হবেন, কিন্তু রাজনৈতিক ইতিহাস তাঁকে তাঁর অনুসারীদের মতো দেখবে না, ইতিহাসের বিচার হবে নৈর্ব্যক্তিক, নির্মোহ। সেখানে তাঁকে কীভাবে বিচার করা হবে বলা মুশকিল, বিশেষ করে কিছুকাল আগের মধ্যরাতের নির্বাচনের পর।সবশেষে আমার আগের কথাই আবার বলি-রাষ্ট্র এক দানবের নাম, আর রাষ্ট্রের পরিচালকেরা অধিকাংশই ক্ষমতার মদিরাচ্ছন্নতায় কখনও কখনও অমানুষে বা ভণ্ড প্রতারকে রূপান্তরিত হন। সাংবাদিকের বা বুদ্ধিজীবীর কাজ রাষ্ট্র ও রাষ্ট্রপরিচালকদের নিরন্তর চাবুকের নিচে রাখা। তাতে একটি সমস্যা আছে, আর তা হলো-সাংবাদিক বা বুদ্ধিজীবীরাও মানুষ-তাঁদেরও পছন্দ থাকে, পছন্দের নেতা-নেত্রী থাকে। তাঁদেরও চাবুক চালাতে কষ্ট হয়, সে কষ্টের জন্য নিভৃতে একাকী তাঁর অশ্রুও ঝরতে পারে। তবু সে কষ্ট মেনে নিতে হয়! আর সম্ভব হলে রাষ্ট্র ও রাষ্ট্রপরিচালকদের থেকে বা 'শক্তি'র কাছ থেকে হাজার মাইল দূরে থাকা শ্রেয়তর। কেননা আনুকূল্য নেওয়া তো সাংবাদিক বা বুদ্ধিজীবীর জন্য পাপ!
8
ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘরের মাটির নিচ থেকে গলায় দড়ি পেঁচানো অবস্থায় জসিম উদ্দিন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার উরাহাটি পশ্চিমপাড়ার সুলতান মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জসিম উদ্দিন পশ্চিমপাড়ার সুলতান মিয়ার ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন। স্থানীয়রা জানান, জসিম উদ্দিন নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মাসহ পরিবারের লোকদের নির্যাতন করতেন। গত সোমবার রাতে টাকার জন্য জসিম তার মা সুফিয়া খাতুনকে মারধর করলে বাবা সুলতান মিয়াসহ পরিবারের অন্য লোকজনের সঙ্গে ঝগড়া হয়। বুধবার বিকেলে গ্রামের লোকজন বিষয়টি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশাকে জানালে তিনি পুলিশকে জানান। রাতেই পুলিশ ওই বাড়িতে যায়। কিন্তু বাড়িতে কোনো লোকজন না থাকায় ঘরের তালা ভেঙেও কোনো আলামত না পেয়ে পুলিশ চলে আসে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ আবারও ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর টেবিলের নিচে মাটি ওঠানো অবস্থায় দেখতে পায়। পরে মাটি খুঁড়ে গলায় প্লাস্টিকের দড়ি পেঁচানো অবস্থায় জসিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহত জসিমের পরিবারের লোকজন পলাতক রয়েছে। ভালুকা মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু গালায় প্লাস্টিকের দড়ি পেঁচানো ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
6
উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় প্রস্তরযুগের একটি হাত-কুড়াল তৈরির স্থান খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। সেখান থেকে পাথরের বেশ কিছু কুড়ালও উদ্ধার করা হয়েছে। এগুলো ১৩ লাখ বছরের পুরোনো বলে ধারণা করছে একটি আন্তর্জাতিক গবেষক দল। গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গবেষক দলের সদস্যরা বলেছেন, আগের ধারণার চেয়ে আরও হাজার হাজার বছর আগে উত্তর আফ্রিকায় মানবজাতির পূর্বপূরুষ (হোমো ইরেকটাস) যে এই প্রস্তরশিল্পের কাজ শুরু করেছিল, এই আবিষ্কার তারই বড় প্রমাণ। মরক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার উপকণ্ঠে একটি খনি এলাকায় খননের সময় অতিপ্রাচীন এই স্থানের সন্ধান পান গবেষকেরা। ফ্রাঙ্কো-মরোক্কান প্রিথিস্ট্রি অব কাসাব্লাঙ্কা প্রকল্পের সহকারী পরিচালক আবদুর রহিম মুহিব বলেছেন, আফ্রিকায় প্রস্তরশিল্পের আবির্ভাবের সময় নিয়ে যে বিতর্ক রয়েছে, তা অবসানের জন্য এটি একটি বড় আবিষ্কার।
3
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের এবার কর্মচারীদের বিরুদ্ধে এক রোগীর স্বামীকে মারধর করার অভিযোগ উঠেছে। এতে তাঁর নাক ফেটে রক্তাক্ত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালটির বহির্বিভাগের চিকিৎসকের কক্ষের বাইরে মারধরের শিকার হন ৩৭ বছর বয়সী আবু হাসান রায়হান। তাঁর নাক ফাটিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে তিনি শজিমেক হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযুক্তরা হলেন হাসপাতালের অফিস সহায়ক সোহরাব হোসেনসহ আরও তিন-চারজন। ভুক্তভোগী রায়হান বগুড়া সদরের ফুলবাড়ী কারিগড় পাড়ার বাসিন্দা।অভিযোগ সূত্রে জানা গেছে, রায়হান গতকাল সকালে তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে শজিমেক হাসপাতালে আসেন। তাঁরা বহির্বিভাগে অপেক্ষা করছিলেন। এ সময় অফিস সহায়ক সোহরাব রোগীদের গালাগালি করেন এবং একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু করেন। রায়হান এর প্রতিবাদ করতে যান। এ সময় সোহরাবসহ আরও তিন-চারজন রায়হানকে কিল-ঘুষি ও লাথি মারেন। ঘুষিতে রায়হানের নাক ফেটে যায়।ঘটনার পর পরই হাসপাতালে গিয়ে অফিস সহায়ক সোহরাব ও বাকিদের পাওয়া যায়নি। তাঁদের মোবাইল নম্বর সংগ্রহ করা সম্ভব হয়নি।জানতে চাইলে ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রফিকুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হানকে আমাদের হেফাজতে নিয়েছিলাম। রায়হান শজিমেক হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।'জানতে চাইলে শজিমেক হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, 'লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'এর আগে ২১ আগস্ট রাতে হাসপাতালে জয়নব বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসক-ইন্টার্ন চিকিৎসকেরা মারধর করেন বলে অভিযোগ ওঠে। জয়নব বগুড়া শাজাহানপুর উপজেলার নন্দগ্রামের আছলামের স্ত্রী।মারধরের শিকার গৃহবধূর স্বামী আসলাম বলেন, জয়নব ১৮ আগস্ট বমি ও পেট ব্যথায় ভোগেন। পরে তাঁকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। ২১ আগস্ট রাতে তাঁর স্ত্রীর রক্তক্ষরণ হচ্ছিল। তিনি চিকিৎসকদের বিষয়টি জানান। কিন্তু তাঁর কথা কোনো চিকিৎসকই আমলে নিচ্ছিলেন না। তাঁর স্ত্রীর অবস্থার অবনতি হতে থাকলে তিনি আবারও চিকিৎসকদের কাছে ছুটে যান। এ সময় চিকিৎসকেরা তাঁকে বেধড়ক মারধর করেন।আছলাম আরও বলেন, 'আমাকে চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকেরা কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। ওই সময় আমার ছোট ভাই জাকিরকেও মারধর করেন তাঁরা। একপর্যায়ে আমাকে একটি ঘরে আটকে রেখে বেধড়ক পিটিয়েছেন। ৫০ জনের মতো চিকিৎসক-ইন্টার্ন চিকিৎসক কয়েক দফায় আমাদের মারধর করেন। খবর পেয়ে আমার অসুস্থ স্ত্রী আমাকে বাঁচাতে ছুটে এলে তার পেটে লাথি মারেন এক চিকিৎসক।'
6
চীনের গুয়াংজি প্রদেশে ১৩৩ জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের এক দিন পেরিয়ে গেলেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এমনকি উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে। হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।বিবিসি জানায়, দেশটির গুয়াংজি আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষার প্রহর গুনছে বিধ্বস্ত উড়োজাহাজটির আরোহীদের পরিবার ও বন্ধুরা। যদিও উড়োজাহাজে থাকা যাত্রী ও ক্রুদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।চীনের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বিধ্বস্ত উড়োজাহাজটির যাত্রীদের মধ্যে এক কিশোরসহ ছয়জনের একটি দল ছিল; যারা একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গুয়াংজিতে যাচ্ছিল। বিমানবন্দরে উদ্বিগ্ন এক নারী জানান, তাঁর বোন ও ঘনিষ্ঠ বন্ধুরা ওই দলে ছিল এবং তিনিও যাওয়ার জন্য টিকিট বুক করেছিলেন। তবে শেষ পর্যন্ত আগের ফ্লাইটে চলে যান।চীনে ১৩৩ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তবিমানবন্দরে থাকা আরেক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি মিস্টার ট্যান নামের এক যাত্রীর সহকর্মী। ট্যান ওই ফ্লাইটে ছিলেন তা নিশ্চিত হওয়ার পর তিনি ট্যানের পরিবারের কাছে দুঃসংবাদটি জানান। তিনি বলেন, 'তাঁরা কান্নাকাটি করছিলেন। ট্যানের মা বিশ্বাস করতে পারছিলেন না যে এটি ঘটেছে। তাঁর ছেলের বয়স মাত্র ২৯ বছর।'চীনের দক্ষিণে গুয়াংজি প্রদেশের পার্বত্য এলাকায় ঘন বনাঞ্চলে গতকাল সোমবার চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট এমইউ-৫৭৩৫ বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়। চীনা কর্তৃপক্ষ এ ঘটনাকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে। এখন পর্যন্ত উড়োজাহাজ বিধ্বস্তের সঠিক কারণ জানা যায়নি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি পাহাড়ের ঢালে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এবং বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কয়েক শ উদ্ধারকর্মী অভিযান চালালেও দুর্গম বনাঞ্চলের মধ্যে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। উড়োজাহাজের ভাঙা অংশ, কাপড়ের টুকরোসহ বিভিন্ন জিনিসপত্র সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে বড় এলাকাজুড়ে।চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম এই পরিস্থিতিকে 'দুঃখজনক' হিসেবে বর্ণনা করে বলেছে, 'সম্ভবত আরোহীদের কেউ বেঁচে নেই। উড়োজাহাজটি চীনের কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার পথে 'দুর্ঘটনা'র শিকার হয়েছে বলে মনে করা হচ্ছে।'চীনে এক যুগের মধ্যে সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা এটি। এর আগে ২০১০ সালে হেনান এয়ারলাইনসের একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৯৬ আরোহীর মধ্যে ৪৪ জনের প্রাণহানি হয়েছিল।
3
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ নিয়েই রাজনীতি করে আসছি। বুধবার দুপুরে তার বাসভবন কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এখন এগিয়ে চলছে। চারদিকে উন্নয়নের জোয়ার বইছে, এটা অনেকেই মেনে নিতে পারছেন না। তাই বর্তমান সরকারে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি চক্র দলে প্রবেশ করেদলের লোকজনকেভিন্নভাবে প্রবাহিত করে আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলতে মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। বিডি প্রতিদিন/এমআই
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, 'প্রবাসীদের যথাযথ সেবা প্রদান এবং তাদের সুস্থতার জন্য আপনাদের (কূটনীতিকদের) প্রয়োজন।' প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রবিবার স্থানীয় সময় সকালে লন্ডনে তার আবাসস্থল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ হাইকমিশন ভবনের (বিএইচসি) সম্প্রসারিত অংশ উদ্বোধনকালে এ আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অবদান রাখছেন। শেখ হাসিনা বলেন, বর্তমান বিশ্বে এককভাবে কেউ এগিয়ে গিয়ে উন্নতি করতে পারে না। এখন সম্মিলিত একটা প্রচেষ্টাও দরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা কূটনৈতিক মিশনের বিরাট দায়িত্ব রয়েছে। শেখ হাসিনা রফতানি ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনা ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া পররাষ্ট্রনীতি অনুসরণ করে সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, 'বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, বরং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করে এগিয়ে যাচ্ছে এবং এই মর্যাদা ধরে রেখে একটি উন্নত দেশে পরিণত হচ্ছে।' ইংলিশ হেরিটেজ ব্লু প্লেগ অ্যান্ড দ্য মার্বেল প্লেগ প্রবাসী বাংলাদেশিদের আরও সহজে পরিসেবা দেওয়ার জন্য বিদ্যমান বিএইচসি-র পাশে একটি নতুন ভবনে খোলা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ অন্যদের মধ্যে বিএইচসিতে উপস্থিত ছিলেন। সূত্র : বাসস বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তাঁর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন স্থানে যেসব সম্পত্তি রয়েছে সেগুলোর উৎস সম্পর্কে খোঁজ নিয়ে আদালতকে জানানোর জন্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেওয়া হয়েছে।আগামী ৩০ নভেম্বরের মধ্যে দুদক এবং পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ নির্দেশ দেন। গতকাল সোমবার আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার রিটকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি সাংবাদিকদের জানান।লিখিত আদেশে বলা হয়, কথিত পীর দিল্লুর রহমান ও তাঁর দরবার শরিফের নামে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৭ হাজার একর জমি ও রাবার বাগান আছে। যা তাঁরা অবৈধভাবে দখল করে রয়েছেন।হাইকোর্ট বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের করণীয় নির্ধারণ সংক্রান্ত কমিটির প্রতিবেদন থেকে প্রতীয়মান হয় যে, ওই কমিটি সাতটি সুপারিশ প্রদান করেছে। যার মধ্যে অন্যতম হলো-ক. রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান ও তাঁর প্রতিষ্ঠানগুলোর নামে যেসব সম্পদ রয়েছে তার তালিকা করে আয়ের উৎস এবং রাজস্ব প্রদানের বিষয়টি খতিয়ে দেখতে হবে। খ. সাধারণ মানুষকে যেন ধর্মের নামে ধোঁকা দিতে না পারে এবং নিরীহ মানুষের অর্থ-সম্পদ যেন হয়রানিমূলক ভাবে মিথ্যা মামলা করে হাতিয়ে নিতে না পারে সেজন্য রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের মূল আস্তানাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা শাখা কার্যালয়সমূহ বন্ধ করে দিতে হবে। একই সঙ্গে তার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন 'উলামা আঞ্জুমান আল বাইয়্যিনাত' ও 'আল ইহসান' এবং তাঁদের প্রচারিত সংবাদপত্র 'বাইয়্যিনাত' ও 'আল ইহসান' নিষিদ্ধ ঘোষণা করতে হবে।এর আগে গত ১৯ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশ দেন হাইকোর্ট। সাত বছর বয়সী শিশু, দুজন নারী, একজন মুক্তিযোদ্ধার সন্তান, মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ীসহ আট ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই আদেশ দেওয়া হয়।
6
নাটোরের লালপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানিকে আহত ও তাঁর মাকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার উপজেলার দুড়দুড়িয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত দোকানির নাম মো. ছিয়ার আলী (৪০) ও তাঁর মা মোছা হাওয়া বেগম (৫৫)। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত দোকানি মো. ছিয়ার আলী বলেন, 'বুধবার দুড়দুড়িয়া মোল্লাপাড়া গ্রামের মো. ইদ্রিস আলী (৪০) আমার দোকানে সিগারেট কিনতে আসেন। আমি সিগারেট দিতে অস্বীকৃতি জানালে জোর করে নিতে গেলে বাধা দেন। এতে তাঁর সঙ্গী আলী আতার (৪৫) ও মো. আলখির (২০) তিনজন মিলে আমাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় আমার মা এগিয়ে এলে তাঁকে হাঁসুয়া দিয়ে কোপ দেন। পরে স্থানীয় লোকজন আমাকে ও আমার মাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।'লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুরুজ্জামান শামীম বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান গতকাল বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
6
করোনাভাইরাসে স্বাস্থ্যবিধি ও সচেতনভাবে দূরত্ব বোজায় না রেখে এবং মুখে মাস্ক ব্যবহার না করায় চরফ্যাশন উপজেলা সদরে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। শুক্রবার (১৩নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভ্রাম্যাণ অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ২৬ ব্যক্তি ও ব্যবসায়ীকে মোট ৪২ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন চরফ্যাশন থানা পুলিশের একটি ইউনিট নিয়ে চরফ্যাশন পৌর সদর রোডসহ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে রাজিব, ইসমাইল,আবদুল খালেক, সেলিম, হানিফ ও রিয়াজসহ মোট ২৬ ব্যক্তি ও ব্যবসায়ীকে মুখে মাস্ক এবং করোনা সচেতনতা না থাকায় আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাদের এ অর্থদণ্ড দেয়া হয়। এসময় বাজারের অনেক ব্যবসায়ী দোকান ও প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, শীতে করোনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন যায়গায় করোনা আক্রান্ত হচ্ছে। আর এ করোনা মহামারি ঠেকাতে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতার পাশাপাশি আইনি প্রক্রিয়া প্রয়োগে সচেতনতা বাড়াতে হচ্ছে। আর তাই মুখে মাস্ক ও করোনা সচেতনতা না থাকায় ২৬ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৪২হাজার ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
6
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসে বিকেলে ৫টা পর্যন্ত তার কাছে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ভানুলাল রায়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রব, স্বতন্ত্র প্রার্থী উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা তপনজ্যোতি অসিম জানান, দুটি দলের ২জন ও স্বতন্ত্র ২জন সহ মোট ৪জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের ডিসি ছিলেন। সোমবার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতে খায়রুল ইসলাম ভোরের কাগজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। ডিএমপি জানায়, সম্প্রতি গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তীকে বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় আসাদুজ্জামানকে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, সুদীপ কুমার বগুড়ার এসপি হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই আসাদুজ্জামানকে গুলশানে বদলির আদেশটি কার্যকর হবে। উল্লেখ্য, মো. আসাদুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক।
6
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডে তার পাঁচদিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে জুরিখ ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেট্স এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দুবাইতে চার ঘণ্টা যাত্রা বিরতির পর ভোর ৪টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি শামীম আহ্সান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। খবর বাসসের প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) নিবার্হী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস সোয়ানের আমন্ত্রণে ফোরামের ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ১৬ জানুয়ারি সুইজারল্যান্ডে পৌঁছেন। ১৭ থেকে ২০ জানুয়ারি পযর্ন্ত দাভোসে ডব্লিউইএফ-এর সম্মেলন অনুষ্ঠিত হয়। এ বছর সম্মেলনের প্রতিপাদ্য ছিল 'সহানুভুতিশীল ও দায়িত্ববান নেতৃত্ব'। শেখ হাসিনাই প্রথম বাংলাদেশি নেতা যিনি এ ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন, যেখানে রাষ্ট্রনায়ক, শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবীরা একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী ডব্লিউইএফ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ফোরামের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়ানের সঙ্গে বৈঠক করেন। তিনি ফোরামের নির্ধারিত অনুষ্ঠানমালায় পাশাপাশি বিভিন্ন বৈঠকে যোগ দেন। প্রতি বছর জানুয়ারিতে দাভোসে ডব্লিউইএফ-এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন হাজার শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, আর্ন্তজাতিক রাজনৈতিক নেতা, শীর্ষ পযার্য়ের বুদ্ধিজীবী ও সাংবাদিকবৃন্দ যোগ দেন। সম্মেলনে বিশ্বের সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয়। এ বছরের সম্মেলনে ২০১৭ সালের পাচঁটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের চ্যালেঞ্জ আলোচনায় অধিক গুরুত্ব পায়। এগুলো হচ্ছে- আর্ন্তজাতিক সহযোগিতা বৃদ্ধি করা, পরিচিতি বিনিময়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, পুঁজিবাদ সংস্কার এবং 'চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ'।
6
মাঠের পরে মাঠ সবুজ ভুট্টার আবাদ। অপেক্ষা শুধু ফসল ঘরে তোলার। পিরোজপুরের নাজিরপুরে ভুট্টা চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে।উপজেলার বিভিন্ন চরাঞ্চলে সোজা দাঁড়িয়ে থাকতে দেখা যায় সবুজ রঙা গাছগুলো। রবি মৌসুমে মধ্য আশ্বিন থকে মধ্য অগ্রহায়ণ (অক্টোবর-নভেম্বর) এবং খরিফ মৌসুমে ফাল্গুন থকে মধ্য চৈত্র (ফেব্রুয়ারি-মার্চ) পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময় ভুট্টার। তুলনামূলক অল্প সময়ে কম খরচে লাভবান হওয়ায় ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। ভুট্টা খেতে সেচ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে উপজেলার কৃষকদের। ভুট্টা রোপণ থকে এ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় বড় প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন আশা করছে নজিরপুরের কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় ৪৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।উপজেলার বড় আমতলা গ্রামের ভুট্টা চাষি পল্লব তদুয়া বলেন, 'আমি এ বছর দুই একর জমতি ভুট্টা চাষ করছে। গত বছর এক একর জমতি চাষ করেছিলাম। প্রতি একরে ৫০ মণ ভুট্টা পেয়েছিলাম। দাম ও ভালো পেয়েছি। তাই এ বছর দুই একর জমিতে চাষ করেছি। আশা করি গত বছরের মতো ভালো দাম থাকলে এ বছরও লাভবান হতে পারব।'দেবাশিষ নামে আর একজন কৃষক বলেন, 'প্রতি বিঘা জমিতে ফলন আসার আগর্পযন্ত ৮-১০ হাজার টাকা খরচ হয় এবং প্রতি বিঘায় প্রায় ৩৫ মণ ফলন হয়। গত বছর ৮-৯ শত টাকা করে ভুট্টার মণ বক্রি করেছিলাম, তাতে আমার প্রায় ২০ হাজার টাকা লাভ হয়েছিল। তাই এ বছর বেশি জমিতে ভুট্টা চাষ করেছি। আশা করি এ বছরও আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভ হবে।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দিগ্বিজয় হাজরা বলেন, 'আমরা কৃষকের পাশে আছি, সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে এবং রোগ বালাই ও পোকামাকড় দমনে পরামর্শ দিচ্ছি। চাষিদের ভুট্টা চাষের জন্য উৎসাহও দেওয়া হচ্ছে।'
6
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে তবে কমেছে মৃত্যুর সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে। ওয়েবসাইটটির পরিসংখ্যান বলছে, সোমাবার (২৫ অক্টোবর) বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯৮ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭১১ জনের। পাশপাশি এই দিন সুস্থ হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৮৮১ জন। সোমবার দুপুর পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের ২৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ১০৭ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৯ লাখ ৪৮ হাজার ৫১৬ জনে দাঁড়িয়েছে। রবিবার (২৪ অক্টোবর) বিশ্বে করোনাভাইরাসে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৭৪ হাজার ২৭৪ জন। ওইদিন এ রোগে মারা গিয়েছিলেন ৫ হাজার ৯১৫ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সেখানে মোট শনাক্তের সংখ্যা ৪ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ২৮৪ জন এবং ৭ লাখ ৩৫ হাজার ৯৪১ জন মৃত্যুবরণ করেছে। এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে৬ লাখ ৫ হাজার ৬৪৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৭৬৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ৪১ লাখ ৭৫ হাজার ৪৬৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ২৬৯ জনে। বাংলাদেশ পরিস্থিতি দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২৭৫ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে পৌঁছেছে। এর আগে শনিবার করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু ও ২৭৮ জনের কোভিড শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ৪৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৫.৩৪%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৭৭%। অপরদিকে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৩৮৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৬৮%।
3
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলছে চিলড্রেন'স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। গতকাল ৯ মার্চ উৎসবের পঞ্চম দিন সকালে দেড় শতাধিক শিক্ষার্থী আসে চলচ্চিত্র দেখতে। শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয় উৎসব প্রাঙ্গণ। শিক্ষার্থীরা উপভোগ করে নানান স্বাদের দেশি-বিদেশি চলচ্চিত্র।বেলা ১১টায় খুদে চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে আয়োজন করা হয় 'মুক্তিযোদ্ধাদের সঙ্গে আড্ডা'। আড্ডায় অংশ নেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান ও একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী বীর মুক্তিযোদ্ধা পাভেল রহমান।করোনা পরিস্থিতি বিবেচনায় এবারের উৎসবে একটি ভেন্যুতেই ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রতিদিন বেলা ১১টা ও ২টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৬টায় মোট ৪টি করে প্রদর্শনী হচ্ছে। উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
6
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি চলতি মাসে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যুবক নিজেকে মাহির প্রেমিক আবার কখনও স্বামী দাবি করেছিলেন। তবে মাহি তা অস্বীকার করে তথ্য-প্রযুক্তি আইনে মামলা ঠুকে দেন। অবশেষ পুলিশ সেই কথিত স্বামী শাহরিয়ার শাওনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। শাওন রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পুলিশ জানায়, গত শনিবার রাজধানীর উত্তরা-পশ্চিম থানায় মাহি শাওনের বিরুদ্ধে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, আসামি অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার ও নানা ধরনের আপত্তিকর ছবি পোস্ট করেছে। যা তথ্য-প্রযুক্তি আইনের লঙ্ঘন। লিখিত এজাহার পেয়ে ওই রাতেই ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রোববার তাকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে শাওন দাবি করেছেন- মাহির সঙ্গে তার বিয়ে হয়েছে। তবে এর পক্ষে তিনি কোনো কাগজ দেখাতে পারেননি। স্কুলজীবন থেকেই মাহির সঙ্গে তার পরিচয়। উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। বন্ধুত্বের সম্পর্ক ধরে এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক এবং তা বিয়েতেও রূপ নেয় বলে তিনি দাবি করেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে শাওন দাবি করেন, মাহির আগে আরো একটি বিয়ে হয়েছিল। তা জানার পরও তিনি তাকে বিয়ে করেছেন। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এডিসি ছানোয়ার হোসেন সমকালকে বলেন, আসামি তার অপরাধের কথা স্বীকার করেছেন। তাদের বিয়ে হয়েছে কি-না, তা পুলিশের জানার বিষয় নয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদীর অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি দিয়ে প্রচার চালানো অপরাধ। যার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলাও হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
2
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভূমিহীন ও গৃহহীন দরিদ্র মানুষের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমিসহ ঘর দেওয়া হয়েছিল। সেখানের বাসিন্দারা তাঁদের আঙিনায় নান্দনিক সবজি বাগান গড়ে তুলেছেন। সৌন্দর্যের পাশাপাশি বিষমুক্ত নিরাপদ ও সতেজ সবজি উৎপাদনের মাধ্যমে নিজেদের পুষ্টি নিশ্চিত করার জন্য এ বাগান করেছেন বলে জানান তাঁরা।গতকাল রোববার উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী গ্রামে বঙ্গবন্ধু পল্লি-১-এর ৩ নম্বর ঘরের বাসিন্দা সাথী বেগম, ৫ নম্বর ঘরের শারমিন, ৮ নম্বর ঘরের জালাল শেখ ও ১৭ নম্বর ঘরের রাজিয়া বেগম জানান, সবজির দাম বেশি হওয়ায় তাঁরা অনেকে মিলে পতিত জমিতে আটটি সবজি খামার তৈরি করে নিজেদের চাহিদা পূরণ করছেন। তাদের এ কাজে বীজ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস।কৃষি অফিসের লোকজন মাঝে মধ্যে বাগান পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে বলে জানান সেখানকার বাসিন্দা শারমিন বেগম।বাগানের অংশীদার আশুরা বেগম বলেন, গোবর সার দিয়ে নিরাপদ উপায়ে তাঁরা সবজি চাষ করছেন। নিজেদের প্রয়োজন মতো তা যখন-তখন খেতেও পারছেন। ভবিষ্যতে কৃষিজমি পেলে সবজিখেত বড় করতে চান বলে জানান তিনি।উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া মানুষজন দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাঁদের পুষ্টি নিশ্চিত করতে কৃষি অফিস থেকে সব রকম সহযোগিতা করে আটটি সবজি প্রদর্শনী প্লোট করে দেওয়া হয়েছে। এখানে উৎপাদিত ফসল দরিদ্র মানুষের পুষ্টিমান বৃদ্ধিতে সহায়তা করবে। একই সঙ্গে অন্যরাও এটা দেখে উদ্বুদ্ধ হবে বলে তিনি আশা করেন।
6
টেনেটুনে এইচএসসি পাস সাইফুল ইসলাম টুটুল মেহেরপুরে গাংনীর কামন্দী গ্রামে বহু বছর মুদি দোকানদার ছিলেন। অল্প সময়ে অধিক টাকার মালিক হওয়ার লোভ জাগে তার। সেই স্বপ্ন পূরণে যোগ দেন মানব পাচারকারী চক্রের সঙ্গে। দালাল হিসেবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিদেশে লোক পাঠানোর কাজ করেন। একপর্যায়ে ঢাকাতেই নিজে তিনটি ওভারসিজ এজেন্সি খুলে বসেন। উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া এজেন্সির মাধ্যমে বিদেশে মানব পাচার শুরু করেন। এজন্য গড়ে তোলেন বড় সিন্ডিকেট। র্যাবের হাতে গ্রেপ্তারের পর জানা যায় এই টুটুলের মাধ্যমে বিদেশ গিয়ে বহু মানুষ বিপদে রয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত র্যাব-৪-এর একটি দল রাজধানীর বাড্ডা এলাকা থেকে টুটুল ও তার সাত সহযোগীকে গ্রেপ্তার করে। তারা হলেন- তৈয়ব আলী, শাহ্ মোহাম্মদ জালাল উদ্দিন লিমন, মারুফ হাসান, জাহাঙ্গীর আলম, লাল্টু ইসলাম, আলামিন হোসাইন এবং আবদুল্লাহ আল মামুন। তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে ১০টি পাসপোর্ট, সাতটি ফাইল, চারটি সিল, ১৭টি মোবাইল ফোন, পাঁচটি রেজিস্টার বই, মোবাইলের তিনটি সিম, ব্যাংকের চারটি চেক বই, দুটি কম্পিউটার ও ১০ হাজার টাকা জব্দ করা হয়। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের তথ্য দেন কর্মকর্তারা। র্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, চক্রের প্রধান টুটুল বাড্ডা এলাকায় টুটুল ওভারসিজ, লিমন ওভারসিজ ও লয়াল ওভারসিজ নামে তিনটি এজেন্সির মালিক। তার মাধ্যমে বহু নারী-পুরুষ বিদেশ গিয়ে বিপাকে পড়েছেন। তাদের অনেকের পরিবার র্যাবে অভিযোগ দিলে তারা গোয়েন্দা কার্যক্রম শুরু করেন। এরই ধারাবাহিকতায় টুটুল ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। টুটুলের কাজে অন্যতম দালাল বা সহযোগী আবু তৈয়ব। সে এক সময়ে চায়ের দোকানদারি করত। টুটুলের সহযোগী হয়ে বহু লোককে প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানো ও দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়েছে। অন্য ছয়জন টুটুলের বেতনভুক্ত কর্মচারী এবং মাঠ পর্যায়ের দালাল। র্যাব কর্মকর্তারা জানান, টুটুলের চক্রটি বেকার ও অসচ্ছল তরুণ-তরুণীদের সৌদি আরব, জর্ডান ও লেবাননে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে দুই থেকে পাঁচ লাখ টাকা করে আদায় করত। টাকা নিয়ে ঢাকায় তাদের নানা প্রশিক্ষণ দিয়ে বিশ্বাস স্থাপন করত। এরপর পাসপোর্ট করিয়ে ও ভুয়া স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিদেশে পাঠাত। ওই সব দেশের বিমানবন্দরে আন্তর্জাতিক চক্রের কাছে তাদের বিক্রি করে দেওয়া হতো। এরপর পাচার হওয়া ব্যক্তিদের প্রতি চলত নির্যাতন। দেশে পরিবারের সঙ্গেও তারা যোগাযোগ করতে পারত না। এক পর্যায়ে যোগাযোগের সুযোগ মিললেও দেশ থেকে টাকা পাঠিয়ে তাদের ফিরিয়ে আনতে হতো। এই চক্রের ফাঁদে পড়েছেন গাইবান্ধার আসমা বেগম নামে এক নারী। টুটুল তাকে গত ৯ জুন জর্ডানে পাঠালে এক সপ্তাহ পর্যন্ত যোগাযোগ ছিল। এরপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন আসমার চাচা আশরাফুল ইসলাম।
6
গাজীপুরে জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণার একদিনের মাথায় ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডের বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এটি মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।এর আগে গত বৃহস্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গাজীপুর জেলা যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একইসঙ্গে আতাউর রহমান মোল্লাকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্যসচিব করে দুই সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। আতাউর রহমান মোল্লা শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক পত্রে গত বৃহস্পতিবার রাতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়। নতুন আহ্বায়ক ও সদস্যসচিবকে আগামী সাত দিনের মধ্যে বাকি পদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।অপরদিকে, নতুন কমিটি ঘোষণার একদিনের মাথায় উক্ত কমিটিকে একতরফা, অযোগ্য, অথর্ব এবং পকেট কমিটি আখ্যা দিয়ে এ কমিটি বাতিলের দাবি জানিয়েছে গাজীপুর জেলা যুবদলের নেতা-কর্মীরা। গতকাল 'গাজীপুর জেলা যুবদল তৃণমূল' ব্যানারে মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে তাঁরা।বিক্ষোভ মিছিল শেষে কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নূর, কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কায়েস, সদস্যসচিব রাশেদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, কাপাসিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।বক্তারা ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার দাবি জানান। দাবি না মানলে আরও আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
6
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দাপট কিছুটা কমলেও ঢাকা আবাহনীর সঙ্গে আশি-নব্বইয়ের দশকে তুমুল প্রতিদ্বন্দ্বীতা ছিল তাদের। এই দুদলের ম্যাচকে ঘিরে ঢাকার ফুটবলপ্রেমিদের মধ্যও ছিল তীব্র আগ্রহ। মানুষের ঢলের সঙ্গে আজ সেই পুরনো উত্তেজনা দেখা গেল কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। তুমুল প্রতিযোগিতাপূর্ণ লড়াইয়ে দুবার এগিয়ে গিয়েছিল ঢাকা আবাহনী। দুবারই সুলেমান দিয়াবাতের গোলে সমতায় ফিরে আসে মোহামেডান। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কারভেন্স বেলফোর্টের পাস ধরে ফ্রান্সিসকো তোরেসের গোলে ১৪তম মিনিটে এগিয়ে যায় ঢাকা আবাহনী। ১৭তম মিনিটে মোহামেডানের সুলেমান দিয়াবাতে সমতায় ফেরান দলকে। এ গোলের যোগানদাতা আমির হাকিম বাপ্পি। প্রথমার্ধে আরো একবার এগিয়ে যায় মারিও লেমসের শিষ্যরা। এ সময় গোলটি করেন জুয়েল রানা। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ঢাকা আবাহনী। বিরতি থেকে ফেরার পর ঢাকাকে চেপে ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু একের পর এক আক্রমণ সত্ত্বেও আবাহনীর জালভেদ করতে পারছিলেন না সিন ব্রেন্ডন লেনের শিষ্যরা। ৬৬তম মিনিটে সেই উপলক্ষ্য এসে যায় মোহামেডানের। আগের গোলদাতা সুলেমান দিয়াবাতেই হন এ গোলের নায়ক। তাতে দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে মোহামেডান স্পোর্টিং। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় ২-২ গোলে সমতায় থেকে। এ ড্রয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী দ্বিতীয় ও মোহামেডান ৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে।
12
এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতের বেঙ্গালুরুতে গ্রেফতার হৃদয় বাবু ওরফে 'টিকটক বাবু' আন্তর্জাতিক মানবপাচার চক্রে জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, 'টিকটক বাবু' অপরাধীদের সাথে মিলে নারী পাচারের আন্তর্জাতিক চক্র গড়ে তুলেছিল। এই চক্রটির নেটওয়ার্ক বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের দুবাইসহ কয়েকটি দেশে বিস্তৃত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ শহিদুল্লাহ শনিবার বিকেলে তেজগাঁও উপ-কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ডিসি শহিদুল্লাহ বলেন, বাংলাদেশী এক তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের পুলিশ দ্রুততার সাথে তদন্তে নেমে আসামি ও ভিকটিমকে শনাক্ত করে। ইতিমধ্যে ভারতে ছয়জনকে গ্রেফতার হয়েছে। তারা সবাই আন্তর্জাতিক নারীপাচার চক্রের সদস্য বলে নিশ্চিত হয়েছে। তাদের পুলিশের এনসিবির মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তিনি আরো বলেন, 'এই চক্রের সদস্যরা স্কুল-কলেজের বখে যাওয়া ছেলে-মেয়েদের টার্গেট করতো। বিশেষ করে টিকটক গ্রুপে অন্তর্ভুক্ত করে তারা পাচার কাজে সহযোগিতা করছিল। চক্রটির মূল আস্তানা ভারতের ব্যাঙ্গালুরুর আনন্দপুর এলাকায় বলে খবর পাওয়া গেছে।' শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় ভারতেও মামলা হয়েছে এবং বাংলাদেশের মামলার প্রধান আসামিও টিকটক বাবু। পুলিশ জানিয়েছে, 'টিকটক বাবু' রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা। নির্যাতনের শিকার মেয়েটিও ওই এলাকার। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে সে। এরপর পড়াশোনা ছেড়ে বন্ধুদের নিয়ে টিকটক ভিডিও তৈরিতে জড়িয়ে পড়ে বাবু। সূত্র : বাসস
6
অস্ট্রেলিয়ার মেলবোর্নের মধ্যাঞ্চলে শুক্রবার পথচারীদের ওপর উদ্দেশ্যমূলকভাবে গাড়ি তুলে দেয়া হয়েছে। এতে তিন পথচারী নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। খবর এএফপি ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার স্টুয়ার্ট বাটসন বলেন, এটা কোনো সন্ত্রাসী হামলা নয় বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, স্থানীয় সময় শুক্রবার রাত দুইটার কিছুক্ষণ আগে বার্কে স্ট্রিট ও কুইন সেন্টের মাঝখানে একটি ব্যস্ত সড়ক মোড়ে এ ঘটনা ঘটে। গাড়ি চালক ইচ্ছাকৃতভাবে মানুষের ওপর গাড়ি তুলে দিয়েছে বলে পুলিশ ধারণা করছে। অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়া জানায়, বার্কে স্ট্রিটে পথচারিদের ওপর গাড়ি তুলে দেয়ার পর আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। ভিক্টোরিয়া পুলিশ জানায়, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
3
'বকশিশ' কম দেওয়ায় অক্সিজেন মাস্ক খুলে রোগীকে হত্যার অভিযোগ উঠেছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) এক কর্মচারীর বিরুদ্ধে। ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে গেছেন আসাদুজ্জামান ধলু নামের ওই কর্মচারী। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে অভিযোগ খতিয়ে দেখতে এরই মধ্যে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।মৃত ওই রোগীর নাম বিকাশ চন্দ্র কর্মকার (১৮)। তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামে। স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। বিকাশের স্বজনেরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় সাঘাটা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন বিকাশ। প্রথমে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালে বিকাশের সঙ্গে ছিলেন তার বাবা বিশু বিশ্বাস। তিনি জানান, মঙ্গলবার রাতে ছেলেকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর মাথায় ব্যান্ডেজ করে মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে তিনতলার সার্জারি বিভাগে পাঠান চিকিৎসকেরা। জরুরি বিভাগের কর্মচারী ধলু স্ট্রেচারে করে বিকাশকে তিনতলায় নিয়ে মেঝেতে শুইয়ে দেন এবং ২০০ টাকা বকশিশ দাবি করেন। বিশু বিশ্বাস দেড় শ টাকা দিয়ে ৫০ টাকা পরে দেওয়ার কথা বলায় রেগে যান ধলু। তিনি অক্সিজেনের দাম বেশি বলে বিকাশের অক্সিজেন মাস্ক খুলে দেন। কিছুক্ষণের মধ্যেই বিকাশের নাক দিয়ে ফেনা বের হতে থাকে। একবার হেঁচকি দিয়ে তার শরীর নিথর হয়ে গেলে ধলু তড়িঘড়ি করে অক্সিজেন মাস্ক পরিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ধলু নিয়মিত কোনো কর্মচারী নন। দৈনিক মজুরির ভিত্তিতে মাঝেমধ্যে হাসপাতালে অস্থায়ী লোক নিয়োগ করা হয়। ধলুকে নেওয়া হয়েছিল করোনা টিকার বুথে কাজ করার জন্য।হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মহসীন জানান, এ ঘটনা তদন্তের জন্য জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মনির আলী আকন্দকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।গতকাল বুধবার রাত পর্যন্ত এ ঘটনায় বিকাশের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা। তিনি জানান, ঘটনার পর থেকে ধলু পলাতক। তাঁকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় বিকাশের পরিবার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
6
গাজীপুরে কালিয়াকৈরে লতিফপুর এলাকায় মঙ্গলবার দুপুরে মামুন অটোরাইস মিলে ফুড গ্রেন লাইসেন্স না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইমদাদুল ইসলাম সিকদার, উপজেলা খাদ্য পরিদর্শক দেওয়ান মোহাম্মদ আবু সায়েম, জুয়েল মৃধা, উপজেলা পেসকার আলম-সহ প্রশাসনিক কর্মকর্তারা।
6
আপনি যখন কোনো প্রবাসীকে জিজ্ঞাসা করবেন, তিনি কী চান, তখন তাঁর উত্তর হবে, 'আমার কিচ্ছু চাওয়ার নেই, পরিবার সুখে থাকলেই আমি সুখী।' সত্যিই প্রবাসীদের আসলে চাওয়ার কিছু নেই, তাঁরা কিছু চাইতেও জানেন না, তাঁরা জানেন শুধু দিতে। বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ২০ লক্ষাধিক প্রবাসী দিনরাত পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন, যাঁদের বিশাল একটি অংশ মধ্যপ্রাচ্যে তপ্ত রোদে জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ কাটিয়ে দেয়। তাঁদের এ পরিশ্রম পরিবার-পরিজনের চাহিদা মেটায়, মুখে হাসি ফোটায় বটে, কিন্তু কখনো কি কেউ ভেবেছে এসব প্রবাসী আসলে কী চান? প্রবাসীদের একটিই চাওয়া, তাঁদের মৃত্যু যদি এই মরুর দেশে হয়ে যায়, মৃতদেহ যেন হাসপাতালের মর্গে মাসের পর মাস পড়ে না থাকে। তাঁদের মৃতদেহ দেশে নেওয়ার জন্য সহকর্মীদের অন্য মানুষের কাছে যেন ভিক্ষা করতে না হয়। মৃতদেহ দেশে পাঠাতে যেন পরিবারের ভিটেমাটি বিক্রি করে কয়েক লাখ টাকা জোগাড় করতে না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিদিন কোনো না কোনো দেশ থেকে প্রবাসীদের মৃত্যুর খবর আসে, সেই সঙ্গে তাঁদের পরিবারের হাহাকার ও আর্তচিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। নিজ সন্তানকে শেষবার দেখতে কতটা ব্যাকুল হয়ে ওঠে মায়ের মন, তা একজন মা হয়ে আপনি অবশ্যই উপলব্ধি করতে পারেন। যে প্রবাসীকে আপনি রেমিট্যান্সযোদ্ধা বলেন, সেই রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুর পর তাঁর মৃতদেহ পড়ে থাকে হাসপাতালের মর্গে। মহামারির মধ্যেও দেশের রিজার্ভ যখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ভরে ওঠে, মৃত্যুর পর সেই প্রবাসীর মৃতদেহ দেশে পাঠাতে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয়। মরুর বুকে বছরের পর বছর ঘাম ঝরিয়ে মৃত্যুর পর তাঁদের পড়ে থাকতে হয় হিমশীতল ঠান্ডা ঘরে। মাসের পর মাস পড়ে থাকেন তাঁরা। এদিকে পরিবারের কান্নার রেশ কেটে চোখের জল যেন শুকিয়ে যায়, তার পরও প্রিয়জনের লাশ দেশে পৌঁছায় না। কারণ, দেশে লাশ পাঠাতে হলে গুনতে হবে তিন থেকে সাড়ে চার লাখ টাকা। একটি পরিবারের মূল উপার্জনক্ষম মানুষটিই যখন হাসপাতালের মর্গে পড়ে থাকেন, তাহলে তাঁর পরিবার কীভাবে এতগুলা টাকার ব্যবস্থা একসঙ্গে করবে? মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীরা দেশের জন্য বিদেশের মাটিতে দিনরাত কাজ করে দেশকে রেমিট্যান্স দিচ্ছেন। সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। আর রেমিট্যান্সযোদ্ধাদের এ করুণ দশা কখনো সমীচীন নয়। তাই আপনার কাছে একজন রেমিট্যান্সযোদ্ধা হিসেবে দাবি জানাচ্ছি, বিশ্বের বিভিন্ন দেশে যেকোনো বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা, হোক তিনি বৈধ কিংবা অবৈধ, তাঁর মরদেহ যেন সরকারি খরচে দ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একজন নাগরিকের মৃত্যুর পর তাঁর প্রতি রাষ্ট্র ও সরকার ন্যূনতম এই দায়িত্বটুকু কি পালন করবে না? সিফাত নুরকুয়েতপ্রবাসী
8
'শুভ্র, স্নিগ্ধ, নির্মল আলোকস্পর্শে আলোকচিত্রের জন্ম। আর নির্মল, অন্তরের স্পর্শেই তার অপরূপ সৌন্দর্যের বিকাশ'-গোলাম কাসেম ড্যাডিগোলাম কাসেম ড্যাডিকে নিয়ে লিখব লিখব করছি অনেক দিন থেকে। ভীষণ ইচ্ছে এই প্রবাদপ্রতিম মানুষটিকে নিয়ে লেখার। তবে কীভাবে শুরু করব তা নিয়ে ছিল দ্বন্দ্ব। তাঁর 'জীবন ও কর্ম' ধাঁচের কিছু লিখব, নাকি স্রেফ আমার অনুভূতিটুকু তুলে ধরব, এ নিয়ে দোটানায় ছিলাম। শেষে সোজাসাপটা কথায় কিছু লেখার সিদ্ধান্ত নিলাম, যা আমার ব্যক্তিগত অনুভূতির অনুবাদ হয়ে উঠেছে। আমি মনে করি, দীর্ঘজীবনের অধিকারী গোলাম কাসেম ড্যাডি ঈর্ষণীয় ভাগ্যবান। দুটো বিশ্বযুদ্ধ দেখেছেন, দেশভাগ দেখেছেন, পাকিস্তান শাসন পেয়েছেন, ভাষা-আন্দোলন দেখেছেন, একাত্তরের মুখোমুখি হয়েছেন, বাংলাদেশের বিজয়টাও দেখেছেন, দেখেছেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনও। এমন বর্ণাঢ্য জীবন কজনের কপালে জোটে! সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় এমন আরেকজন। এই উপমহাদেশের অসংখ্য সাংস্কৃতিক ও রাজনৈতিক ঘটনার মধ্য দিয়ে গেছেন গোলাম কাসেম ড্যাডি। এই যাত্রায় তিনি নিজেও সাংস্কৃতিককর্মী হিসেবে গড়ে উঠলেন। একই সঙ্গে তিনি কলম এবং ক্যামেরার গল্পকার ও সংগঠক।ওপার বাংলা থেকে বের হওয়া সিদ্ধার্থ ঘোষের 'ছবি তোলা: বাঙালির ফোটোগ্রাফি-চর্চা' গ্রন্থে কিংবা সাহিত্য সংসদ প্রকাশিত 'বাঙালি চরিতাভিধান'-এ আমাদের গোলাম কাসেমের নামটি না থাকলেও ভারতবর্ষের ফটোগ্রাফি-চর্চার যে ইতিহাস তা অসম্পূর্ণ তাঁর উল্লেখ ছাড়া। আর বাংলাদেশে ফটোগ্রাফির ইতিহাসের গোড়াপত্তনই তো এই ধীমান মানুষটির হাত দিয়ে। এ জন্য রাষ্ট্রীয়ভাবে তিনি কিছু না পেলেও পেয়েছেন অগণিত ভক্ত-অনুরাগীর অকৃত্রিম ভালোবাসা। ফটোগ্রাফি আন্দোলনের পুরোধা, আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ গোলাম কাসেমকে 'ড্যাডি' সম্বোধন করতেন। সেই থেকে নিঃসন্তান গোলাম কাসেম সবার শ্রদ্ধার শিরোপা হিসেবে 'ড্যাডি' হয়ে গেলেন। সমাদৃত এই একটি অভিধাই প্রমাণ করে তিনি ছিলেন সবার ভালোবাসার মানুষ। অনেক পদ-পদবি ও খেতাবের চেয়েও যা মূল্যবান।গোলাম কাসেম ড্যাডি ১৯৫১ সালে ট্রপিক্যাল ইনস্টিটিউট অব ফটোগ্রাফি এবং ১৯৬২ সালে ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব প্রতিষ্ঠা করেন। ফটোগ্রাফিবিষয়ক নানা বইয়ের রচয়িতা তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ ও দেশভাগের পর সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি যখন টালমাটাল, তখন ড্যাডি পূর্ব পাকিস্তানে গড়ে তুলছেন ফটোগ্রাফির ক্লাব! এমন অসংখ্য সৃষ্টিশীল কর্মের স্রষ্টাও গোলাম কাসেম ড্যাডি। কিন্তু এই কালজয়ী মানুষটিকে আমরা প্রায় ভুলতেই বসেছিলাম। তাঁকে নিয়ে কথা নেই, অনুষ্ঠান নেই, তাঁর লেখা ও ছবির আলোচনাও শূন্য।ফটোগ্রাফি ও সাহিত্য-অঙ্গনে সম্প্রতি তাঁর নামটি পুনরুজ্জীবিত হয়েছে। এর কারণ আলোকচিত্রী ও গবেষক সাহাদাত পারভেজ ড্যাডির প্রায় সব লেখা ও ছবি তন্নতন্ন করে খুঁজে এনে মলাটবন্দী করে ফেলেছেন। 'ড্যাডিসমগ্র' নামে তিন খণ্ড বই বেরিয়েছে। পাঠক সমাবেশ যে যত্ন ও গুরুত্ব দিয়ে বইগুলো বের করেছে তা বিস্ময়কর। লোভনীয় এর মান। সাহাদাত পারভেজ যে কাণ্ডটি ঘটিয়েছেন তার জন্য তাঁকে চিরদিন স্মরণ করতে হবে, সন্দেহ নেই। বইগুলোর বদৌলতে ড্যাডির জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে। ড্যাডি-পুনঃপাঠের মাধ্যমে ঔপনিবেশিক আমলের গোলাম কাসেমকে অভূতপূর্ব প্রাযুক্তিক অগ্রগতির এই যুগেও মূল্যায়নের সুযোগ তৈরি হলো। এসব নানা কারণে 'ড্যাডিসমগ্র' একটি অবিস্মরণীয় উদ্যোগ।ড্যাডি বুঝেছিলেন, 'আলোকচিত্রশিল্পী বিশুদ্ধ অন্তর নিয়ে, সাধনা দ্বারা তার ছবিকে অপরূপ করে তুলবে আর সেই ছবি দেখে মানুষের মন আনন্দ ও তৃপ্তিতে পূর্ণ হয়ে যাবে। আর এ থেকেই নানা অশান্তির মাঝে সে শান্তি খুঁজে পাবে।' (শিল্পী ও তার নীতি)তাঁর আজীবনের সঙ্গী ক্যামেরা ও ক্যামেরার মানুষ। তাঁর মহাজীবনের প্রায় পুরোটাই তিনি দিয়েছেন ফটোগ্রাফিচর্চায়। তিনি বলছেন, '১৯৪৯ সালে অবসর নেওয়ার পর চিন্তা করলাম চাকরি থেকে তো অবসর নিলাম, কিন্তু ফটোগ্রাফি থেকে তো অবসর নিতে পারব না।' (আমার সংক্ষিপ্ত আত্মকাহিনী)লেখালেখি ও আলোচিত্রকলাকে কখনোই তিনি পেশা হিসেবে নেননি। হয়তো তিনি বুঝেছিলেন, পেশা শিল্পচর্চার স্বাধীনতা খর্ব করে। শৌখিন হলে শিল্পচর্চা হয় অবারিত। জীবনে অসংখ্য ছবি তিনি তুলেছেন, কিন্তু টিকে আছে হয়তো কয়েক শ নেগেটিভ। তাঁর তোলা ছবিগুলো নিয়ে একটি বই বা ফটো অ্যালবাম থাকা জরুরি ছিল। কিন্তু তেমন উদ্যোগ দেখলাম না। গুগল করলে ড্যাডির তোলা কিছু ছবি দেখা যায়। ছবিগুলো ধ্রুপদি মর্যাদা পাওয়ার যোগ্য। তাঁর ছবিগুলোর বিষয় প্রধানত মানুষ। তাঁর ক্যামেরায় মানুষগুলো ধরা পড়েছে তৎকালীন জীবনাচরণসমেত। তাই ছবিগুলোর নৃতাত্ত্বিক গুরুত্বও রয়েছে। আলোকচিত্রী আরফান আহমেদের সঙ্গে আমি একমত, 'তাঁর (ড্যাডি) ছবিতে যে অদ্ভুত প্রেম থাকে, একটা পালকের মতো ভালোবাসা থাকে...পেশাদার হননি কখনো, তাই হয়তো ছবিগুলোতে থাকে কিছু অপরিমেয় মায়া।' (নিরুদ্দেশ ভাবনার চোখ)ড্যাডিকে 'আলোকচিত্রণের জায়ান্ট' বলেছেন পোর্ট্রেট ফটোগ্রাফির দিকপাল নাসির আলী মামুন। ড্যাডির জীবনযাপনের সঙ্গে শিল্পী এস এম সুলতানের জীবনের বেশ মিল দেখি। ভিড়ের মধ্যে তাঁরা নিঃসঙ্গ, শিল্পচর্চাই যাঁদের ধ্যান-জ্ঞান। উভয়েরই সংসারবিমুখ, বোহেমিয়ান ও রহস্যঘন জীবন। ড্যাডিও কিন্তু কুকুর-বিড়াল আর পশুপাখি নিয়ে থাকতেন। ড্যাডির স্নেহধন্য আসমা শাহারিয়ারের 'ম্যাঁওবাড়ি' লেখা থেকে জানা যায়-ড্যাডি বলতেন, 'পশুপাখি পালব, তবু মানুষ পালব না।' আর বিশ্বখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের লেখা থেকে জানা যায়, মন খারাপ হলে গোলাম কাসেম ক্যামেরার সঙ্গে কথা বলতেন। তবে সুলতানের চেয়ে ড্যাডিকে জানা বেশি সহজ। কেননা ড্যাডি একজন সফল কথাসাহিত্যিকও, তিনি লিখে গেছেন নিজের কথা।আজ আলোকচিত্র সাধক ও গল্পকার গোলাম কাসেম ড্যাডির ২৪তম মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাই।
6
ইউক্রেনে রাশিয়ার সৈন্য উপস্থিতিকে কেন্দ্র উত্তেজনা বাড়ছেই। এর মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে মুক্ত আলোচনার আহ্বান করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড এক বিবৃতিতে এ আহ্বান করেন। বিবৃতিতে তিনি জানান, ইউক্রেনের সীমান্তে এক লাখের বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে। কিয়েভকে নিশানা করে অন্যান্য অস্থিতিশীল কর্মকাণ্ড চালাচ্ছে রাশিয়া। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশটি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও জাতিসংঘ সনদের প্রতি স্পষ্ট হুমকি তৈরি করছে। ইউক্রেনের পূর্ব সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনকে কেন্দ্র করে কিয়েভ ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা চলমান। তারা আশঙ্কা করছে, সাবেক সোভিয়েত ইউনিয়নের এই প্রদেশে সামরিক আগ্রাসনের পরিকল্পনা করছে মস্কো কর্তৃপক্ষ। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছো মস্কো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফেব্রুয়ারিতেই ইউক্রেনে আক্রমণ করতে পারে রাশিয়া বলে হুঁশিয়ারী দিয়েছিলেন এবং জাতিসংঘকে এ বিষয়ে মুক্ত আলোচনা আহ্বান করতে বলেছিলেন।
3
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বতর্মান রাজনৈতিক পরিস্থিতির ফলে রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক আরও শক্তিশালী হবে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে ল্যাভরভ বলেন, এমন একটা সময় যখন পশ্চিমারা যেসব ভিত্তির ওপর নির্ভর করে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেছে সেসব ক্ষুণ্ন করেছে, ওই সময় আমরা, দুই পরাশক্তির ভাবা দরকার কিভাবে বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। শনিবার বিবিসি অনলাইন এই খবর প্রকাশ করেছে। এদিকে হোয়াইট হাউস বলেছে, শুক্রবার এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রাশিয়াকে যদি বেইজিং সহায়তা দেয় তাহলে তার 'প্রভাব এবং পরিণতি' সম্পর্কে সতর্ক করেছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জিনপিং এই যুদ্ধকে 'কারো স্বার্থে নয়' বলে মন্তব্য করেছেন। তবে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি সমালোচনাও করেননি। সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক সরঞ্জামের জন্য চীনের কাছে সহায়তা চেয়েছে। যদিও রাশিয়া বিষয়টি অস্বীকার করেছে। উল্লেখ্য, শনিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ২৪ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ ছাড়া ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।
3
বরগুনায় অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে নুর মোহাম্মদ (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়াভ গ্রাম থেকে তাকে আটক করা হয়। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নুর মোহাম্মদ লতাবাড়িয়া গ্রামের মাদ্রাসা পড়ুয়া চার শিশুকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে দীর্ঘদিন যাবত ধরে যৌন হয়রানি করে আসছিলেন। তিনি নানা কৌশলে ওই শিশুদের প্রায়ই প্রলুব্ধ করতে চেষ্টা করতেন। গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে শিশুদের ডেকে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন হয়রানিকরলে শিশুরা দৌড়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানানোর পর শনিবার দুপুরে তারা বরগুনার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
6
অবিরাম বর্ষণ ওউজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা ও বাঙালি নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই সাথে বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে সারিয়াকান্দিরনিকট বাঙালি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকালে বাঙালি নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ভাঙনকবলিত এলাকায় বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চরগোদাগাড়ি এলাকায় নদী ভাঙনের কারণে চরগোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের মেঝের মাটি ধসে গিয়ে বিদ্যালয়টি হুমকির মুখে পড়েছে। নদী ভাঙন অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান জানান, ২০০২ সালে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় ভবনটি গত ৫ বছর আগে নদী ভাঙনের কবলে পড়েছে। এবছর নদী ভাঙন বৃদ্ধি পাওয়ায় ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। ভবনটি রক্ষা করতে না পারলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে। ভাঙনরোধে জরুরি ভিত্তিতে কাজ করে বিদ্যালয় ভবনটি রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান, যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধির ফলে নতুন করে উপজেলার ৩০০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে আক্রান্ত হয়েছে।উভয় নদীর পানি বৃদ্ধির ফলে সারিয়াকান্দি সদর চালুয়াবাড়ি, কাজলা, বোহাইল, কর্ণিবাড়ি, হাটশেরপুর, চন্দনবাইশা ইউনিয়নের ফসলি জমি, শাক সবজি, মাশকালাই, মরিচ, রোপা আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। বিডি প্রতিদিন/এমআই
6
বাবা চাঙ্কি পান্ডে বলিউড তারকা। বলিউডের গ্ল্যামারাস পরিবেশে অনন্যা পান্ডের বেড়ে ওঠা। তাই তাঁর বন্ধুরাও প্রায় সবাই তারকা সন্তান। বন্ধু আরিয়ান খানের মাদক মামলায় জেরা করতে অনন্যার বাড়িতেও হাজির হয়েছিল এনসিবি। 'স্টুডেন্ট অব দ্য ইয়ার টু' দিয়ে ২০১৯ সালে বলিউডে যাত্রা শুরু হয়েছে। করেছেন আরও কিছু সিনেমা। জন্মদিনে তাঁকে নিয়ে থাকল এই ছোট আয়োজন।
2
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলেদের জালে ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি এক হাজার ২৬৫ টাকা কেজি দরে ২১ হাজার ১২৬ টাকা দরে বিক্রি করা হয়েছে। রোববার পদ্মার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির ওই মাছটি দেখতে ভিড় করেন অনেকেই। মাছটি স্থানীয় আড়তে তোলা হলে ব্যবসায়ী মো: চান্দু এক হাজার ২৬৫ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। জেলে জয়নাল সরদার বলেন, ভোরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জাল পাতেন তিনি। সকাল সাড়ে ৬টার দিকে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১৬ কেজি ৭০০ গ্রাম। দৌলতদিয়াঘাটের বাজারে দুলাল মন্ডলের আড়তে নিয়ে গেলে মাছটি এক হাজার ২৬৫ টাকা কেজি দরে ২১ হাজার ১২৬ টাকায় কিনে নেন মো: চান্দু। মাছ ব্যবসায়ী চান্দু বলেন, দৌলতদিয়াঘাট দিয়ে যাতায়াতকারী অনেক মানুষকে তিনি মাছ দেন। আজ মাছটি কিনেই তিনি এর ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছেন। খবর পেয়ে ক্রেতারা মাছটি কিনতে তাকে ফোন দিচ্ছেন বলে জানান তিনি। পদ্মার দৌলতদিয়া পয়েন্টে প্রতিদিনই জেলেদের জালে বড় বড় রুই, পাঙাশ, বাঘাইর, কাতল ও বোয়াল মাছ ধরা পরে। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মার দৌলতদিয়া ঘাট পয়েন্টে অনবরত ফেরি ও লঞ্চ চলাচলের ফলে ওই স্থানে পানির গভীরতা বেশি। এ ছাড়া ঘাট এলাকায় ফেরি ও লঞ্চ চলাচলের ফলে পানিতে ঘূর্ণায়মান স্রোত তৈরি হয়। তিনি বলেন, মাছের ধর্ম হলো পানির স্রোত যেখানে বেশি সেই পয়েন্টেই চলাচল করে। ফেরি ও লঞ্চ থেকে অনেক খাবার ঘাট এলাকায় পরে থাকে। মাছ ওই পয়েন্টে খাবার পায় বলেই সেখানে বেশি চলাচল করে। ফলে জাল ফেললেই এ মৌসুমে বড় বড় মাছ ধরা পড়েছে।
6
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাড়ির সামনে। রাজপুতদের সংগঠন কর্নি সেনার রাজস্থান শাখা কর্তৃক দীপিকার নাক কেটে দেওয়ার হুমকি পরিপেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়। 'পদ্মাবতী' চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করার কারণে হুমকির সম্মুখীন হন দীপিকা পাড়ুকোন। এদিনই চলচ্চিত্রের নির্মাতা সঞ্জয় লীলা বানসালী ও দীপিকার মুণ্ডুচ্ছেদের জন্য ৫ কোটি রুপির পুরস্কার ঘোষণা করেছে উত্তর প্রদেশের আরেক উগ্র সংগঠন ক্ষত্রিয় সমাজ। উল্লেখ্য, ৭০০ বছর আগের চিতোরের রানি পদ্মিনীর জীবনী নিয়ে নির্মিত হয়েছে 'পদ্মাবতী'। আগামী ১ ডিসেম্বর ইতিহাসভিত্তিক চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা থাকলেও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে নানা ধর্মীয় সংগঠন। নানা জায়গায় বিক্ষোভে কণ্ঠ মেলাচ্ছেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতারাও। 'পদ্মাবতী'তে নাম চরিত্রের অভিনেত্রী দীপিকার সহশিল্পী হিসেবে রয়েছেন শহিদ কাপুর ও রণবীর সিং। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
2
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসি প্রাঙ্গন। ২৮ জানুয়ারি ছিলো শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের এ বিষয়টিকে অপমানজনক দাবি করে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) ১৮ সংগঠনের পক্ষে পীরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্র ও নাটক থেকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা দেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এসময় তিনি লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়ে আগামীকাল থেকে মানববন্ধন চলবে বলেও জানান। সোহানুর রহমান সোহান বলেন, 'পীরজাদা শহীদুল হারুন দল পাকিয়ে আমাদের ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেয়নি। এজন্য দায়ী এফডিসির এমডি ও পীরজাদা শহীদুল হারুন। আমরা এমডিকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করলাম।তাকে আর কোনোদিন চলচ্চিত্র বা নাটকের কাজে নেওয়া হবে না।'' বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর -জায়েদ খান প্যানেল থেকে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়। এতে ইলিয়াস কাঞ্চন সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছে।
2
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ শিল্পায়নসহ সব ক্ষেত্রে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়ন সাধিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। এ অঙ্গীকার পূরণে সরকার জনগণের জীবন-মান উন্নয়নে ব্যাপক আকারে পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্পমন্ত্রী বলেন, আমরা এখন উন্নয়নশীল দেশের কাতারে। শিল্প উৎপাদনব্যবস্থাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরি এবং শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আজ প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এতে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর/সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় কেক কাটা হয় এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশের উত্তরোত্তর সাফল্যের জন্য মোনাজাত করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, জাতির পিতাকে হত্যার পর শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তার আজীবন লালিত স্বপ্ন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য গ্রামীণ অবকাঠামো এবং যোগাযোগসহ প্রতিটিখাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। তিনি শিল্প মন্ত্রণালয়ের অধীন অলাভজনক প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহবান জানান। এরপর শিল্পমন্ত্রী ২০২০-২০২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শিল্প মন্ত্রণালয়ের দপ্তর/সংস্থাসমূহের মধ্যে এপিএ বাস্তবায়নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাজেশন (এনপিও); প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ)। ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছে শিল্প মন্ত্রণালয়ের গ্রেড-১ থেকে গ্রেড-১০ ভুক্ত ক্যাটাগরিতে মো. গোলাম ইয়াহিয়া, অতিরিক্ত সচিব (পরিকল্পনা); গ্রেড-১১ থেকে গ্রেড-২০ ভুক্ত কর্মচারী ক্যাটাগরিতে মো: রাশেদুল ইসলাম, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধান ক্যাটাগরিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) মহাপরিচালক বেগম তাহমিনা আখতার।
6
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপের সফরসঙ্গী হিসেবে দেশ ছাড়ার পর রোববার রাত ৯টার সময়ে নিজেদের ফেসবুক পেজে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।সম্মেলন হওয়ার দীর্ঘ সাড়ে তিন বছর পর পূর্ণাঙ্গ কমিটির হওয়ার পরেও যেন বিতর্ক থামছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রতিক্রিয়া দেখা গেছে।২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেলকে সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শোভনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় পরে তা পূর্ণাঙ্গ করল বর্তমান ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।পূর্ণাঙ্গ কমিটির তালিকায় ৩০ অক্টোবরের তারিখ থাকার পরেও তা কেন ৩১ অক্টোবর রাতে ফেসবুক পেজে দেওয়া হলো তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন অনেকেই। বলছেন, নতুন কুটকৌশল অথবা বড় কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য একাজ করা হয়েছে। আবার অনেকেই বলছেন ৩১ তারিখ দপ্তর সম্পাদকের মাধ্যমে কাজ শেষ করে ৩০ তারিখ লিখে সংগঠন গঠনতন্ত্রের বিরোধী কাজ করেছেন জয় ও লেখক।ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ও কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার এ পূর্ণাঙ্গ কমিটিতে কি হয়েছে, কীভাবে হয়েছে তা আমি নিজেও কনফিউজড! আর ৩০ অক্টোবর তারিখের বিষয় কেন বিদেশে যাওয়ার পরে প্রকাশ করতে হবে তা আমি নিজেও বুঝতেছি না।কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ইয়াজ আল রিয়াদ বলেন, 'জয় ও লেখক পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার বিষয়ে কেন্দ্রের কারও সঙ্গে কোনো পরামর্শ করে না। তাঁরা দুজন ঠিক করে নিজেদের মতো করে লোক বসিয়ে দেন।'ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার পরে জয়-লেখকের অনুমোদনে কমিটি হওয়াকে গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের এ নেতা।
9
কলকাতার নতুন ছবি 'রবিবার' মুক্তি উপলক্ষে চার দিন ধরে প্রচারণায় ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশের জয়া আহসানের। কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার সঙ্গে কথা বলছেন তিনি। ফেসবুক লাইভেও ছবিটি প্রসঙ্গে কথা বলছেন। প্রচারণায় সঙ্গী হিসেবে আছেন এই ছবির আরেক অভিনয়শিল্পী প্রসেনজিৎ। গতকাল শনিবার সন্ধ্যায় যখন জয়ার সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি কলকাতার বালিগঞ্জে প্রসেনজিতের বাড়িতে বসে টেলিগ্রাফ পত্রিকার সঙ্গে কথা বলছিলেন। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় অভিনয় করলেন জয়া ও প্রসেনজিৎ। প্রসেনজিৎ বাংলাদেশের অভিনয়শিল্পী জয়ার অভিনয়ের প্রশংসা করলেন। ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অতনু ঘোষ পরিচালিত রবিবার। ছবিটি 'রবিবারের সারা দিনের গল্প' নিয়ে। দুই বন্ধুর দীর্ঘদিন পর এক রোববারে দেখা হওয়াকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। এই ছবিতে অমিতাভের ভূমিকায় প্রসেনজিৎ ও শায়নীর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। জয়া জানান, প্রেক্ষাগৃহে মুক্তির দিন সন্ধ্যায় কলকাতার নন্দন মিলনায়তনে রবিবার ছবির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। জয়া বলেন, 'এই কয় দিন কোনো শুটিং নেই। ছবিটির ব্যাপারে কথা বলছি, সাক্ষাৎকার দিচ্ছি, ছবিটি মুক্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছি। সবাই যেন ছবিটি প্রেক্ষাগৃহে এসে দেখেন, সেই বার্তাটাই পৌঁছে দিচ্ছি।' ছবির গল্পটি আধুনিক মানুষদের খুব ভালো লাগবে বলে মনে করছেন জয়া। তিনি বলেন, খুবই সমসাময়িক গল্প। দুটো চরিত্রের ওপর পুরো ছবিটা দাঁড়িয়ে আছে। জয়া আহসানের সঙ্গে যখন কথা হচ্ছিল, পাশেই ছিলেন প্রসেনজিৎ। প্রথম আলোকে তিনি বলেন, 'একেবারে ভিন্ন ঘরানার সিনেমা। আমাদের দর্শকেরা তো এই ধরনের ছবি দেখতে চান। সব মিলিয়ে আমরা সবাই বেশ রোমাঞ্চিত।' কথায় কথায় জয়ার অভিনয়ের প্রশংসা করতে ভোলেননি প্রসেনজিৎ। তিনি বলেন, 'এই ছবিটা দুটো চরিত্রের এক দিনের ঘটে যাওয়া গল্প নিয়ে, খুবই কঠিন চরিত্র। তবে দর্শকেরা মনে রাখবে। জয়া তো ফ্যান্টাস্টিক, এই ছবিতে নিজেকে উজাড় করে অভিনয় করেছে।' ছবির পরিচালক অতনু ঘোষ জানিয়েছেন, এটি তাঁর অষ্টম ছবি। তাঁর ইচ্ছে ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়ার। তিনি বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবি তৈরি করতে চান বলেও জানিয়েছেন।
2
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ-গৌরীপুর সড়কে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন জনগণ। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। তবুও সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। দীর্ঘদিন যাবৎ সড়কে যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ বিষয়ে অন্ধ ও বধির আচরণ করছে স্থানীয় কর্তৃপক্ষ। কষ্টে ও ক্ষোভে কথাগুলো বলছিলেন ১ নম্বর মইলাকান্দা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলায়েত হোসেন মনোজ।সরেজমিনে দেখা যায়, আট কিলোমিটার সড়কের ৬ কিলোমিটার সড়কে খানাখন্দে ভরা। তার মধ্যে শুভগাই ইটাখলা বাজার থেকে মইলাকান্দা গ্রামের মোড়লবাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটির এমন বেহাল দশার দুইটি কারণ। প্রথমত, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সড়কটি দিয়ে পাথর, বালু ও কয়লা বোঝাই শত শত ভারী ট্রাক চলাচল করে। মাত্র ১০ টন ওজন বহন ক্ষমতার সড়কে চলে ২০ / ৩০ টন ওজনের মালবোঝাই ট্রাক। দ্বিতীয়ত, সড়কের দুই পাশে রয়েছে শতাধিক পুকুর। সড়কটিকে পাড় হিসেবে ব্যবহার করার কারণে বর্ষায় সড়ক ভেঙে যাচ্ছে। সরকারি আইনে নিষেধাজ্ঞা থাকলেও, তা মানছেন না ফিসারি মালিকেরা। স্থানীয় মৎস্য অধিদপ্তর থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কখনো।স্থানীয় ব্যবসায়ী মামুনুর রশিদ জানান, ভারী ট্রাক চলাচল বন্ধ না করলে সড়ক সংস্কার করে কোনো লাভ নেই। ফিসারির পানিতে সড়ক সব সময় ভেজা থাকে, বর্ষায় সড়ক ভেঙে যায়। এ বিষয়গুলো সমাধান না করলে সড়ক টিকবে না।সাংস্কৃতিক কর্মী ডা. মোহাম্মদ শহীদুল্লাহ্ বলেন, 'সড়কটি দিয়ে ভারী ট্রাক চলাচল বন্ধের দাবিতে বছরের পর বছর আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু প্রশাসন আমাদের দাবি কানেই তুলছে না। মানুষের এই দুর্ভোগে প্রশাসন ও জনপ্রতিনিধি কেউ কোনো খোঁজ খবর নেন না।'গৌরীপুর উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. আব্দুল হক জানান, ভারী যানবাহন চলাচল বন্ধ না হলে সড়ক মেরামত করে কোনো লাভ নেই। সড়কের পাশে ফিসারির জন্যও ব্যাপক ক্ষতি হচ্ছে। সড়কটি টেকসইভাবে নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, সড়কে যানবাহন চলাচলের বিষয়টি বিআরটিএর নিয়ন্ত্রণাধীন। তাঁরা চাইলে এই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে পারেন। নির্দেশনা পেলে পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ আজকের পত্রিকাকে বলেন, ভারী যানবাহন চলাচলের জন্যই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি জেলা কমিটির পরবর্তী সভায় তুলে ধরা হবে।
6
ব্যালন ডি'ওর ঘোষণার আগেই কীভাবে যেন সম্ভাব্য বিজয়ীর ছবি মিডিয়ার হাতে চলে আসে! এটা স্প্যানিশ বা ইতালিয়ান মিডিয়ার কৃতিত্বই বলতে হবে। দু'বছর আগে যেমন, ফ্রান্স ফুটবলের জানুয়ারি সংস্করণের ফ্রন্টপেজ আগেই প্রকাশ হয়ে গিয়েছিল, যাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি। তখনও ব্যালন ডি'ওর অনুষ্ঠান হয়নি। প্রশ্ন উঠেছিল, 'তা হলে কি আগেই এসব ঠিক হয়ে থাকে? ভোটাভুটির কোনো দাম নেই?' এবারও সেই একই ঘটনা। ৩ ডিসেম্বর ব্যালন ডি'ওরের আনুষ্ঠানিক ঘোষণা। যার ভোটাভুটি এ মাসের গোড়াতেই শেষ। এবং, এই পুরো পদ্ধতিটাই নাকি অত্যন্ত গোপনীয়। তার পরও ইতালির তুতোস্পোর্ত এবং করিয়ের দেল্লা সেরা ম্যাগাজিন দু'টি খবর 'ব্রেক' করল- 'এবারের ব্যালন ডি'ওরের তিন ফাইনালিস্টে রোনালদো এবং মেসি নেই।' ফ্রান্স ফুটবল- যারা ব্যালন ডি'ওরের উদ্যোক্তা, তারা এ ব্যাপারে একটা কথাও বলেনি। কিন্তু, তুতোস্পোর্ত এর পরও জোর দিয়ে লিখেছে, "গত দশ বছরের মনোপলি এতদিনে শেষ হচ্ছে। এটা ঐতিহাসিক ভুল। কারণ, এই দু'জন এখনও সেরা।" ২০০৮ থেকে গত বছর পর্যন্ত হয় মেসি না হয় রোনালদো এই বর্ষসেরার ট্রফি হাতে তুলেছেন। দু'জনেই পাঁচবার করে। এবার ফিফার বর্ষসেরা 'বেস্ট'-এর তিন ফাইনালিস্টের তালিকাতেও মেসি ছিলেন না। কিন্তু, রোনালদো ছিলেন। কারণ, প্রায় একার কৃতিত্ব রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ টানা তিনবার জিতিয়েছেন। কিন্তু, ব্যালনের ফাইনাল তিনে তিনিও নেই। তা হলে কোন তিনজন? তুতোস্পোর্ত লিখেছে, " যে তিন জনের নাম ভেসে উঠেছে, তাঁরা লুকা মদ্রিচ, কিলিয়ান এমবাপে এবং রাফায়েল ভারানে।" অর্থাৎ, তিন সপ্তাহ আগে এমবাপে যা বলেছিলেন, সেটা হুবহু মিলে যাচ্ছে। এক ইন্টারভিউয়ে বলেছিলেন, "মেসি বা রোনালদো এখনো হয়তো সেরা, কিন্তু তারা কেউ এবার ব্যালন জিততে পারেন না। এটা বিশ্বকাপের বছর। আর বিশ্বকাপের পারফরম্যান্সকেই বড় করে দেখা হবে। সেখানে কোনও ফরাসি যদি ব্যালন না জেতেন, তা হলে সেটা হবে ফুটবলের লজ্জা।" আবার ফ্রান্সের পিএসজির অন্যতম তারকা এডিনসন কাভানিও মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, "একজন ফরাসিরই ব্যালন পাওয়া উচিত। আর সেটাই হবে।" ব্যালন জয়ী হিসাবে প্রত্যাশিত নাম যেটা ভেসে উঠছে, সেটা এমবাপের। এই নিয়ে বিরোধ নেই। কিন্তু, ভারানের নাম চূড়ান্ত তিনে থাকা নিয়ে অনেকেই ভ্রুঁ কুঁচকেছেন। রিয়াল হোক বা ফ্রান্স, ভারানের পারফরম্যান্স মোটেই ভালো নয় গত দেড় বছরে। ফরাসি কাগজ আরএফআই-এর এক সাংবাদিকও ৯ নভেম্বর ব্যালনের ভোটাভুটি শেষ হওয়ার পর 'ব্রেকিং নিউজ'-এ লিখেছিলেন, "ভোটাভুটির ফল অদ্ভুত। প্রথম তিনে মদ্রিচ, ভারানে এবং এমবাপে। ভারানে? আমরাও অবাক।"
12
সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশনা দিয়ে পরিবহন মালিক সমিতিকে চিঠি দিয়েছে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কোনটি সিএনজিচালিত আর কোনটি ডিজেলচালিত বাস তা চিহ্নিত করতে সোমবার এই চিঠি দেওয়া হয়। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আসছে। এ ছাড়া সিএনজিচালিত বাস চিহ্নিত করাও যাত্রীদের জন্য কষ্টকর। এ কারণে স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, কেউ স্টিকার না লাগালে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ ব্যবস্থা নেবে। প্রয়োজনে বিআরটিএ দপ্তরে থাকা সিএনজিচালিত যানের তথ্য ধরে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে বিভিন্ন স্থানে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ নিয়ে মঙ্গলবার বিকেলে বিআরটিএ প্রধান কার্যালয়ে বৈঠক করেন সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে ঢাকা মহানগর পুলিশ ও হাইওয়ে পুলিশ, ঢাকা জেলা প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বৃহস্পতিবার থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধে মালিক-শ্রমিক প্রতিনিধিদের নিয়ে যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত হয়। এরআগে রোববার ঢাকাসহ সারা দেশে শুধু ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। সিএনজিচালিত বাসের জন্য বর্ধিত ভাড়া প্রযোজ্য নয় বলে জানিয়েছে সরকার। কিন্তু রাজধানী ঢাকায় এবং দূরপাল্লার পথে গ্যাসচালিত বাসেও বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্টিকার লাগানোর সিদ্ধান্ত হয়।
6
জম্মু-কাশ্মীরের মূলধারার নেতাদের গত শনিবার আবারও গৃহবন্দী করা হয়েছে। কেন্দ্র নিয়ন্ত্রিত অঞ্চলটির বিধানসভা নির্বাচনের আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে রাজনৈতিক জোট 'পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশনের' (পিএজিডি) পরিকল্পিত বিক্ষোভের আগে তাঁদের গৃহবন্দী করা হলো।স্ক্রলডটকমের তথ্যমতে, গৃহবন্দী নেতাদের মধ্যে আছেন, ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সাবেক প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, দলটির বর্তমান প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান ও অঞ্চলটির সর্বশেষ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া অঞ্চলটির প্রধান ও পিএজিডির মুখপাত্র এমওয়াই তারিগামি।শনিবার এক টুইটে ওমর আবদুল্লাহ লেখেন, 'শুভ নববর্ষ! কিন্তু নতুন বছরের প্রথম দিনই জনগণকে অবৈধভাবে গৃহবন্দী করা হয়েছে।'২০১৯ সালের আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি 'ডিলিমিটেশন কমিশন' গঠন করা হয়। এর কাজ অঞ্চলটির বিধানসভার আসন পুনর্বিন্যাস করা। কমিশনের সাম্প্রতিক এক সুপারিশে, জম্মু-কাশ্মীরের আসন ১০৭ থেকে বাড়িয়ে ১১৪ করা হয়। তা ছাড়া, তফসিলি সম্প্রদায় ও গোষ্ঠীর জন্য আসন সংরক্ষণেরও সুপারিশ করে কমিশন।
6
একসঙ্গে তিন বন্ধু গিয়েছিলেন বাগেরহাটের মোংলার চাঁদপাই এলাকার মেছেরশাহের মাজারের মেলায়। সেখানে ঘোরাঘুরি শেষে তিনজন একসঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে তিনজনের মৃত্যু হয়। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মৌখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন মোংলা পৌর শহরের ফার্নিচার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. বায়েজিদ (২২), একই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে মো. জাকারিয়া (২২) ও মোড়েলগঞ্জ উপজেলার মো. আসাদের ছেলে মো. সাকিব (২৩)। এর মধ্যে বায়েজিদ মোংলা ডিগ্রি কলেজের ছাত্র ও জাকারিয়া বাবার দোকান দেখাশোনা করেন। এ ছাড়া সাকিবের বিস্তারিত জানা যায়নি। তবে নিহত তিনজন একসঙ্গে কলেজে পড়তেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই তিন বন্ধু মেলা থেকে একটি মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেলটি মৌখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। মোটরসাইকেলসহ তিন বন্ধু সড়কের পাশের একটি মাছের ঘেরে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের গুরুতর আহত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন। তৎক্ষণাৎ তাঁদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। মোংলা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, নিহত তিনজনের মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছিল। পথচারীরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
6
নারী উদ্যোক্তাবান্ধব বাজেট চান নারী উদ্যোক্তাদের সংগঠন 'উইমেন এন্ট্রাপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন' (ওয়েন্ড)- এর সভাপতি নাদিয়া বিনতে আমিন। আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার দাবি জানান তিনি। ভোরের কাগজকে তিনি বলেন, বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি নারী শিল্পোদ্যোক্তার সংখ্যা প্রায় ২৪ লাখ বা মোট উদ্যোক্তার ৩১ দশমিক ৬ শতাংশই নারী। বৈদেশিক মুদ্রা আয়েও বাড়ছে নারীদের অবদান। আর তাই নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাজেটে নতুন নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম ৩ বছর ট্যাক্স ও ভ্যাট মওকুফ করতে হবে। এছাড়া ব্যবসার নতুন ট্রেড লাইসেন্স ফি ও নবায়ন ফি ৫০ শতাংশ হ্রাস করার প্রস্তাব দেন তিনি। নাদিয়া বিনতে আমিন বলেন, বার্ষিক টার্নওভার ৫ লাখ টাকায় উন্নীত, ৫০ লাখ টাকার নিচে যাদের বার্ষিক বিক্রি আছে তা আয়কর মুক্ত হতে হবে- যা গতবার করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তা আবার রহিত করা হয়। এছাড়া যাদের ৫০ লাখ থেকে ৩ কোটি টাকার মধ্যে বার্ষিক আয়, তাদের ভ্যাট মওকুফ করে ৪ শতাংশ হারে টার্নওভার ট্যাক্স ধার্য করতে হবে। তিনি বলেন, যেসব নারী উদ্যোক্তা নতুন করে রপ্তানিতে যুক্ত হবেন তাদের বিশেষ রেয়াতি সুবিধা দিতে হবে। ট্যাক্স হলিডে দিতে হবে। যারা রপ্তানিমুখী পণ্য উৎপাদনে যাবে তাদের ১০ বছরের ট্যাক্স হলিডে দিতে হবে। অনলাইন ব্যবসায় যেসব নারী উদ্যোক্তা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য যে বাধ্যবাধকতা রয়েছে তা তুলে নিতে হবে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে নারী উদ্যোক্তারা ব্যবসার ক্ষেত্রে কঠিন সময় অতিবাহিত করছেন উল্লেখ করে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম ৩ বছর ট্যাক্স ও ভ্যাট মওকুফ করা, ব্যবসার নতুন ট্রেড লাইসেন্স ফি ও নবায়ন ফি ৫০ শতাংশ হ্রাস করা, কোভিড-১৯ মহামারির কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য এসএমই সেক্টরে ২০২১-২২ অর্থবছরে প্রণোদনা প্যাকেজের বাইরে ৪ শতাংশ সুদে ঋণ, নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসায় শো-রুমের ওপর মূসক অব্যাহতি ও ঘোষণাটির যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন করা এবং নারী উদ্যোক্তাদের জন্য আমদানি করা মেশিনারির ওপর আরোপিত আমদানি কর হ্রাস করতে হবে। থোক বরাদ্দের টাকার বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করে নাদিয়া বলেন, আগের বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার যে আলাদা বরাদ্দ ছিল, তা বাতিল করে স্টার্ট আপ লোন করা হয়েছে। নারী উদ্যোক্তাদের এ বরাদ্দ আবার চালু করা হলে কোভিডে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তারা ঘুরে দাঁড়াতে পারবেন। নাদিয়া বলেন, প্রতি বছর নারীদের জন্য সরকার যে থোক বরাদ্দ করেন, এ অর্থ কোথায় যায় তা এসোসিয়েশনগুলো জানে না। এগুলো বড় বড় অরগানাইজেশনের মাধ্যমে দেয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত নারী উদ্যোক্তারা কিছুই পায় না। এর বাস্তবায়ন আমরা হাতে কলমে দেখতে চাই।
0
নিখোঁজের চারদিন পর শরীয়তপুরের উত্তর পালং এলাকার একটি বাগান থেকে আওলাদ হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। আওলাদ হোসেন শরীয়তপুর সদর উপজেলার উত্তর পালং গ্রামের জালাল আহম্মেদ চৌকিদারের ছেলে। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এমএলএসএস পদে চাকরি করতেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আওলাদ। এরপর আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়িতে খোঁজ করেও পাওয়া যায়নি তাকে। চারদিন পর সোমবার রাত সাড়ে ৯টার দিকে আওলাদের মা রাজিয়া বেগম ও চাচাতো ভাই রেজাউল চৌকিদার শরীয়তপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন মাস্টার শাহিন চৌধুরীর বাগানে আওলাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আওলাদের বড় ভাই মোক্তার চৌকিদার বলেন, গলায় রশি বাঁধা অবস্থায় বাগানের মধ্যে আওলাদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় মামলা করবো। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটান ও ভাইয়ের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, ময়নাতদন্তর জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানানো হবে।
6
নেহায়েতই আনুষ্ঠানিকতার একটি ম্যাচ। টি২০ বিশ্বকাপের ওপর এর ফলাফলের কোনও প্রভাব পড়বে না। কিউইয়রা নেমেছে সেমিফাইনালে রিহার্সাল দিতে আর বাংলাদেশ খেলছে এক জয় পেয়ে ভারত ম্যাচের দু:ম্বপ্ন ভুলতে। অবশ্য এই ম্যাচে জয় পেলে দীর্ঘ ৯ বছর পর টি২০ বিশ্বকাপে কোনও টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জিতবে টাইগাররা। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর গত ৯ বছরে বিশ্বকাপে কোনও টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জিতেনি বাংলাদেশ। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও জ্বলে উঠেন মুস্তাফিজুর রহমান। ৫ উইকেট নিয়ে কেউই ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন এই পেসার। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪৫ রান করে নিউজিল্যান্ড। ২২ রানে ৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। গত ম্যাচে টস জিতলেও আবার এই ম্যাচে টস হারেন মাশরাফি। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। ভারতের বিপক্ষে খেলা দলটি অপরিবর্তিত রেখেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল কিউইদের। প্রথম ৩ ওভারেই ২৩ রান তুলে ফেলেছিলেন কেন উইলিয়ামন ও হেনরি নিকোলস। তবে অবস্থা বদলে যায় চতুর্থ ওভারে মুস্তাফিজ বল হাতে এলে। কিউই ব্যাটসম্যানরা স্বচ্ছন্দে রান নিতে পারছিলেন না তার বিপক্ষে। সেই ওভারের ষষ্ঠ বলে নিকোলসকে বোল্ড করেন কাটার বিশেষজ্ঞ। ১১ বলে ৭ রান করেন নিকোলস। এরপর আবার বাংলাদেশের বোলারদের স্বচ্ছন্দে খেলতে থাকেন কিউই ব্যাটসম্যানরা। কলিন মুনরো ও কেন উইলিয়ামসন জুটি মিলে সংগ্রহ করেন ৩২ রান। মাশরাফি-সাকিবরা তেমন কোনও প্রভাব ফেলতে পারছিলেন না এই দুই ব্যাটসম্যানের উপর। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি ভাঙেন মুস্তাফিজ। নিকোলসকে কাটারে ফেরালেনও উইলিয়ামসকে স্লোয়ারে বোল্ড করেন ক্রিকেটেরে বিস্ময়বালক মুস্তাফিজ। কিউইদের রান তখন ৫৭। আউট হবার আগে ৫ চার ও এক ছয়ে ৩২ বলে ৪২ রান করেন কিউই দলপতি। বেশ কিছুক্ষণ ধৈর্য্য ধরে খেলা কলিন মুনরো খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। মাহমুদউল্লাহর করা আগে ওভারে একটি চার ও ছয় মেরে বিশেষ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন এই ব্যাটসম্যান। আল আমিনের পরের ওভারেও লং অনের উপর দিয়ে বিশাল ছয় মেরেছিলেন। তবে পঞ্চম বলে মুনরোকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান আল আমিন। ৩৩ বলে ৩৫ রান করেন মুনরো। এরপর এসেই ফিরে যান কোরে অ্যান্ডারসন। মাশরাফির বলে বোল্ড হবার আগে রানের খাতাই খুলতে পারেননি এই ব্যাটসম্যান। মুস্তাফিজুরের তৃতীয় শিকার হয়ে কিছুক্ষণ বাদে ফিরে যান গ্রান্ট এলিয়ট। ডিপে শুভাগত হোমের দর্শনীয় ক্যাচে পরিণত হন তিনি। এই ম্যাচে বেশি কিছু করতে পারেননি রস টেলরও। ২৪ বলে মাত্র ২৮ রান করে অাল আমিনের বলে মোহাম্মদ মিথুনকে ক্যাচ দেন বষীয়ান এই ক্রিকেটার। শেষ ওভারে ২ উইকেট নিয়ে টি২০ ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন মুস্তাফিজ। অন্যদিকে নিউজিল্যান্ড দলে আছে দুইটি পরিবর্তন। পেসার অ্যাডাম মিলনের পরিবর্তে দলে এসেছেন অফস্পিনার নাথান ম্যাককালাম। মার্টিন গাপটিলকে বিশ্রাম দিয়ে দলে আনা হয়েছে হেনরি নিকোলাসকে। বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড দল: হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, কলিন মুনরো, কোরি এন্ডারসন, রস টেলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি, মিশেল সান্টনার, নাথান ম্যাককালাম, মিশেল ম্যাকক্লেনাঘান, ইশ সোধি।
12
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। আজ বুধবার এ রায় ঘোষণা করা হয়েছে।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানরায় ঘোষণা করেন। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়।
6
বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম খুঁজে পাওয়া যায়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে ডা. দেওয়ান মাহমুদ মেহেদি হাসানও সেখানে উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর মেহেদীবাগ এলাকার ম্যাক্স হাসপাতাল, ওআর নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল ও প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসাপাতালে একযোগে এই অভিযান শুরু হয়। উল্লেখ্য, গত ২৮ জুন জ্বর ও গলাব্যথা নিয়ে সমকালের সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের কন্যাশিশু রাইফাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানকার চিকিৎসকদের চরম অবহেলা ও ভুল চিকিৎসার বলি হয়ে ভর্তির ৩০ ঘণ্টা পর মারা যায় শিশু রাইফা। এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠে।
6
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কবে দেশে ফিরবেন তা নিয়ে গত কয়েকদিন বেশ জল্পনা-কল্পনায় ডুবেছিল ক্রিকেটপ্রেমীরা। অবশেষে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ৫ মাস কাটিয়ে গত মঙ্গলবার গভীর রাতে ঢাকায় পা রেখেছেন তিনি। সাকিব দেশে ফিরে আসার পর স্বস্তি ফিরে পেয়েছেন ভক্তরা। এখন তার অপেক্ষায় প্রহর গুনছে বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপি। দেশে ফিরে দীর্ঘ ভ্রমণক্লান্তির কারণে বিশ্রামে আছেন সাকিব। দুয়েক দিনের মধ্যেই তার করোনা পরীক্ষা করার কথা। রিপোর্ট নেগেটিভ হলে ৫ সেপ্টেম্বর বিকেএসপিতে যাবেন সাকিব। এ বিষয় বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, আমরা ওর করোনা টেস্টের ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানি না। কারণ সাকিব দেশে ফিরে আমাদের কিছু জানায়নি। এটা ওর ব্যক্তিগত বিষয়। সাকিবের করোনা টেস্ট নিয়ে নানা জনের নানা মন্তব্য করলেও অনেকে বলছেন টাইগার অল রাউন্ডার যুক্ত রাষ্ট্র থেকে ফেরার পথে করোনা টেস্ট করিয়েই বিমানে উঠেছেন। যেহেতু বিদেশে করোনা নেগেটিভ হয়েছেন তাই দেশে না করলেও চলবে। কেউ কেউ বলছেন, দুই একদিনের মধ্যেই দেশে ফের করোনা টেস্ট করতে পারেন তিনি। অন্যদিকে সাকিবকে বরণ করে নিতে প্রস্তুত বিকেএসপি। এ বিষয় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান বলেন, সাকিব বিকেএসপির প্রাক্তন ছাত্র। বাংলাদেশ ক্রিকেটের মহানায়ক বলি আমরা তাকে। সঙ্গে বিশ্বের সেরা অলরাউন্ডার। সেদিক থেকে আমাদের উচ্ছ্বাস অনেক বেশি। তিনি আমাদের দেশের গৌরব, তার প্রত্যাবর্তন যেন ভালো হয়, সেই চেষ্টা করব। বিকেএসপি গিয়ে অনুশীলনে দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেদীনকে পাবে সাকিব। তাছাড়া সেখানে ফিটনেস ও কন্ডিশনিংয়ের জন্যও তিনি পাবেন বিশেষ সুবিধা। বিকেএসপির মহাপরিচালক বলেন, এক বছর ধরে সাকিব খেলার বাইরে। ফিটনেস আগের অবস্থায় আনতে আমাদের কোচরা একটা পরিকল্পনা করে রেখেছেন। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে আর ২ মাসেরও কম সময় বাকি আছে। তাই ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরুর আগে সাকিবকে নিয়ে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশন থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন বাংলদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে শুধু এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এক বছর স্থগিত নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। তাই এ সময় যদি আকসুর কোনো নীতিবিরোধী কাজ করেন, তবে সেই স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। এ বিষয় গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকার অনুরোধ করে আকরাম খান বলেন, আমাদের গাইডলাইন হবে ২৯ তারিখের পরে, তার আগে নয়। আপনারাও জানেন, আইসিসি থেকে নিষেধাজ্ঞা আছে এবং আমি আপনাদের অনুরোধ করব যেহেতু এখনো পর্যন্ত ওর সবকিছু ভালো আছে, শেষের দিকে যেন কোনো কিছু তার বিরুদ্ধে না যায় আকসুর নিয়মানুসারে। সেটা একটু সেক্রিফাইস করবেন।
12
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, বিএনপি-জামায়াত জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামীকাল সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য তৈরি করতে পারে। তিনি বলেন, 'আগামীকাল বিএনপি-জামায়াত সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে পারে। ভূয়া ব্যালট পেপার ছাপিয়ে ভিডিও করতে পারে। তাদের (বিএনপি-জামায়াত) এ ধরনের ষড়যন্ত্র সম্পর্কে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।' আবদুর রহমান বলেন, তারা (বিএনপি-জামায়াত) নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সামনে তারা আরো ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হবে। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়-য়া, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাসগুপ্ত ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। আব্দুর রহমান বলেন, সারাদেশে জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে নির্বাচনী প্রচার কার্যক্রম চলছে। তিনি বলেন, রাজধানীর রেল স্টেশন, লঞ্চঘাট ও বাস টার্মিনালে নির্বাচনী উৎসবে যোগ দিতে যাওয়া ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, কিন্তু বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের মধ্যে হতাশার পাশাপাশি হিংস্রতা দেখা যাচ্ছে। তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করছে। ইতোমধ্যে আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে তারা হত্যা করেছে। তারা আওয়ামী লীগের শত শত দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি-সংযোগ করেছে। তারপরও তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারছে না। কারণ তারা মিথ্যাচার ও নাশকতা করে সুবিধা করতে পারছে না। তিনি বলেন, ভোটের মাঠে বিএনপির নেতা তো দূরের কথা কোনো কর্মীকেও দেখা যাচ্ছে না। তাই তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপির নেতা তারেক রহমানের সহচর আট কোটি নগদ টাকা ও দশ কোটি টাকার চেকসহ রাজধানীর মতিঝিল এলাকায় গ্রেফতার হয়েছে। তিনি বলেন, পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এ টাকা দুবাই হয়ে দেশে এসেছে। দেশকে আবারো পিছিয়ে দেয়ার জন্য ওই গোয়েন্দা সংস্থা বিএনপি-জামায়াতের মাধ্যমে এ টাকা ব্যয় করছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির প্রধান লক্ষ্য হলো নির্বাচনকে ভুণ্ডুল করা, না হয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। তাই তারা প্রচলিত প্রথা অনুযায়ী নির্বাচনী প্রচার না করে সহিংসতার পথ বেছে নিয়েছে। তারা নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা সাংবাদিক ও পুলিশ সম্পর্কে অশোভন মন্তব্য করছে। তিনি বলেন, নির্বাচনের আগেই যারা সাংবাদিক ও পুলিশের সাথে এমন অশোভন আচরণ করে তারা নির্বাচিত হলে জনগণের সঙ্গে কেমন আচারণ করবে তা ভাবতেও লজ্জা হয়। তাদের এ ধরনের বক্তব্য থেকে প্রমাণ হয়, তারা চরম হতাশা থেকে এ ধরনের বক্তব্য দিচ্ছেন। এক প্রশ্নের জবাবে আবদুর রহমান বলেন, বিএনপি-জামায়াত জোট অন্ধকারের শক্তি। তারা অন্ধকারের গলিপথ দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচিত হলে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে। দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।
9
শ্রাবন্তী আর বিতর্ক যেন পরস্পরের পরিপূরক। আর সেই বিতর্কের আগুনে ঘি মাঝেমধ্যে নায়িকা নিজেও ঢেলে দেন। অভিনেত্রীর তিনটি ভাঙা বিয়ে, নতুন প্রেমের চর্চা, অসফল রাজনৈতিক ক্যারিয়ার, পদ্ম শিবিরে মাস কয়েকেই মোহভঙ্গ, ফের তৃণমূল ঘনিষ্ঠ হওয়া- এই নিয়ে লাগাতার আলোচনা-সমালোচনা চলতেই থাকে। কিন্তু কোনো বিতর্ক নিয়েই মাথা ঘামাতে রাজি নন শ্রাবন্তী। কারণ তিনি বিশ্বাস করেন, 'কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা।' রবিবার (১৬ জানুয়ারি) সকালে ফ্যানদের চমকে দিলেন শ্রাবন্তী। এদিন বাথটবে শুয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। গা ভর্তি ফেনা, আবক্ষ জলে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। তার বাঁকা চাউনি ধুকপুকানি বাড়াল ভক্ত মনের। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'ফ্রেশ মর্নিং। তবে মাঘের সকালে শ্রাবন্তীর এই স্নানের ছবি দেখে হাঁ ফ্যানেরা। কেউ কেউ লিখেছেন, 'বাবা এতো সকালে স্নান, তোমাকে দেখে আমার ঠাণ্ডা লাগছে।' কেউ কেউ আবার দুষ্টুমি ভরা মন্তব্য করেছেন, 'একটু ফেনাটা সরাও না।' এই মুহূর্তে নবাগত পরিচালক অয়ন দে-র 'ভয় পেও না' ছবির শুটিং নিয়ে ব্যস্ত নায়িকা। এ ছবিতে শ্রাবন্তীর নায়ক ওম সাহানি। ছবির শুটিং সেট থেকে একাধিক ভিডিও, ছবি পোস্ট করেই চলেছেন নায়িকা। এছাড়াও শ্রাবন্তীর হাতে রয়েছে 'খেলাঘর'ছবি। এই ছবিতে ফের একবার দেবের সঙ্গে অভিনয় করবেন শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে শ্রাবন্তীর 'কাবেবী অন্তর্ধান'ও। ছবিতে প্রসেনজিতের নায়িকা তিনি।
2
ঢাকা-নোয়াখালীর হাতিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো প্রতিদিনই ডুবোচরে আটকা পড়ছে। খুব ভোরে জোয়ার না হলে চরে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। নদীতে জোয়ার এলে তবেই লঞ্চ ঘাটে আসে। যে কারণে এই পথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।এই ডুবোচরগুলোর অবস্থান মূলত ভোলার মনপুরা উপজেলার পূর্ব পাশে, নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ঘাটের তিন কিলোমিটার পশ্চিমে বধনারচরের কাছে মেঘনা নদীতে।গত শনিবার সরেজমিনে ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চ দুটি নদীর মাঝখানে আটকে আছে। ঘাটে অপেক্ষা করছেন যাত্রীদের স্বজন, ঘাটশ্রমিকসহ বিভিন্ন যানবাহনের সহস্রাধিক মানুষ। ঘাটে আলাপ হয় হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের অধিবাসী বেলায়েত হোসেনের সঙ্গে।বেলায়েত হোসেন জানান, এমভি ফারহান-৩ লঞ্চে ঢাকা থেকে তাঁর অসুস্থ বাবা আসছেন। তাঁকে নিতেই ঘাটে এসেছেন। কিন্তু লঞ্চটি নদীর মাঝখানে আটকে আছে। ঘাট থেকে দেখা যায়। লঞ্চে থাকা অনেক যাত্রী অপেক্ষা না করে ছোট ট্রলারে ঘাটে চলে আসছে। কিন্তু তাঁর বৃদ্ধ বাবা অসুস্থ হওয়ায় তিনি ছোট ট্রলারে তাঁকে নিয়ে আসতে সাহস করছেন না। প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। ঘাটে লোকজনের সঙ্গে কথা বলে জেনেছেন, জোয়ার আসবে ১১টার দিকে। তখনই লঞ্চ ঘাটে আসবে। তখন পর্যন্ত তাঁকে ঘাটে অপেক্ষা করতে হবে।নোয়াখালীর হাতিয়া মূলত নদীবেষ্টিত। এখানে প্রায় সাত লাখ লোকের বসবাস। এ উপজেলার মানুষের চলাচলে নদীপথই ভরসা।হাতিয়া থেকে যে কয়েকটি নৌ রুটে যাত্রী পারাপার হয়, এর মধ্যে ঢাকা-হাতিয়া রুটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই রুটে স্বাভাবিক সময়ে প্রতিদিন শহস্রাধিক যাত্রী যাতায়াত করে। এ ছাড়া হাতিয়ায় উৎপাদিত খেসারি ডাল, বাদামসহ বিভিন্ন পণ্য আনা-নেওয়া করেন ব্যবসায়ীরা।আলাপকালে তমরদ্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মো. ইব্রাহীম (৬০) জানান, বর্ষা মৌসুমে নদীতে পানির উচ্চতা বেশি থাকায় লঞ্চ চলতে সমস্যা হয় না। এখন নদীর পানি কমে যাওয়ায় প্রতিদিনই লঞ্চ আটকে যাচ্ছে।হাতিয়া-ঢাকা রুটে চলাচলকারী এমভি ফারহান-৩-এর মাস্টার বজলুর রহমান জানান, বিষয়টি নিয়ে একাধিকবার বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। ছোট ড্রেজিং করেও এই রুট নৌ-যান চলাচলে স্বাভাবিক করা যায়।তমরদ্দি ঘাট ইজারাদার প্রতিনিধি মিরাজ সর্দার বলেন, লঞ্চ চলাচলের এই পথে অসংখ্য ডুবোচর রয়েছে। ভাটির সময় কোনো কোনো চর জেগে ওঠে। জোয়ারে আবার তলিয়ে যায়। আর এই চরেই আটকা পড়ে লঞ্চ। এতে রাতের বেলা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে লঞ্চ চলাচল শতভাগ নিরাপদ করার দাবি তাঁর।এ বিষয়ে আলাপকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন বলেন, 'এই বিষয়ে বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী (ড্রেজিং) মো. আবদুল মতিনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে এই নদীতে ড্রেজিংয়ের কাজ শুরু হবে।'
6
পাহাড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনা সভা ও পথনাটক অনুষ্ঠিত হয়। দিবসের এবার প্রতিপাদ্য 'বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার।'বান্দরবানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, 'কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম। দেশের মোট ভূমির ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। সেখানে এমনিতেই আমাদের বনভূমি কম আছে। যেটুকু আছে সেটুকুই যথাযথভাবে সংরক্ষণ করা দরকার। পাশাপাশি নতুন নতুন বনভূমি সৃজনে উদ্যোগ নিতে হবে।'আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বান্দরবান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। সভার সভাপতিত্ব করেন বান্দরবান পাল্পউড প্ল্যান্টেশন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা উপবন সংরক্ষক (ডিএফও) মাহমুদুল হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বন বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।রোয়াংছড়ি: বান্দরবানের রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধবিহারসংলগ্ন মাঠে মারমা ভাষায় সচেতনতামূলক 'ঙাতং ঙাআস্বাক' (আমার বন আমার জীবন) পথনাটক পরিবেশন করেন স্থানীয় জনগোষ্ঠীর সদস্যরা। এর আয়োজন করে আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং।রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহ্লাঅং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফোরকান এলাহি অনুপম। প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা মো. জাহিদ হাসানের সঞ্চালনা করেন।রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ঝগড়াবিল এলাকার ক্যাম্পাসে গতকাল সকালে শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগ ও আরণ্যক ফাউন্ডেশনের উদ্যোগে শুরুতে একটি শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে শেষ হয়।এদিকে বেলা ১১টায় দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র ফরেস্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ফরিদ উদ্দীন আহমেদ।কাপ্তাই: কাপ্তাই বন বিভাগের অধীন কাপ্তাই জাতীয় উদ্যান থেকে একটা শোভাযাত্রা গতকাল উপজেলার সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় উদ্যানে ইউএনও মুনতাসির জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো. শোয়াইব খান। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলসহ অন্যরা।
6
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক আঘাত দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবেনা। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই এই সাম্প্রদায়িক গোষ্ঠী আবার নতুনভাবে আঘাত হেনেছে। এ আঘাত দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। তাঁরা মাথা নিচু করে, কুকুরের মতো লেজ গুটিয়ে আজকে চোরাগোপ্তা হামলা করছে। চোরাগোপ্তা হামলাও বন্ধ হয়ে যাবে। কারণ বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।আজ সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কার্যালয়ে 'শেখ রাসেল দিবস' ২০২১ উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের মানুষ সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধ করেছে উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে। আজ পর্যন্ত কী নির্ণয় হয়েছে কত লাখ হিন্দু, কত লাখ মুসলমান, কত লাখ বৌদ্ধ, কত লাখ খ্রিষ্টান জীবন দিয়েছে? সকলেই বাঙালি, এ বাংলাদেশের নাগরিক। সম্মিলিতভাবে এখানে মুক্তিযুদ্ধ হয়েছে। সম্মিলিত রক্তের বিনিময়ে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আমাদের অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সংবিধান রচিত হয়েছিল। আজকে মন্দির ভাঙা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, প্যাগোডা ভাঙা হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের যে সবচেয়ে বড় সংবিধান যেটাকে জিয়াউর রহমান এবং এরশাদ ক্ষতবিক্ষত করেছিল। সে কথা কেউ বলছেনা। সংবিধানকে ক্ষতবিক্ষত করে অপরাধী ও খুনিদের পক্ষ অবলম্বন করল। এ সংবিধানকে খুনি এবং অপরাধীরা ঢাল হিসেবে ব্যবহার করল, সে কথা কেউ বলছেনা। যতক্ষণ পর্যন্ত আমরা এই অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে না পারব। ততক্ষণ পর্যন্ত এই সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার আঘাত করতে পারে।পঁচাত্তরের নির্মম হত্যাকাণ্ড স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, শেখ রাসেলের বিষয়গুলো যত আলোচনা হবে, জিয়া, এরশাদ খালেদা জিয়ার কালো অধ্যায়গুলো মানুষ জানতে পারবে। আজ পর্যন্ত এ খুনিরা বলেনা, এ শিশুকে হত্যা করা অপরাধ ছিল। আজকে দেশ রাসেলকে ধারণ করে আগামী দিনের শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছে।নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম লায়লা জেসমিন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
9
মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। অ্যাসেজ সিরিজ দিয়ে ২২ গজে আবার ফিরেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তবে মাঠে ফিরতেই ফের চোটের কবলে স্টোকস। গাব্বা টেস্টের দ্বিতীয় দিন স্টোকসের পাওয়া হাঁটুর চোট চিন্তায় ফেলে দিল ইংল্যান্ড শিবিরকে। ২৯তম ওভারে বাউন্ডারির দিকে ছুঁটতে থাকা একটি বল তাড়া করতে গিয়ে চোট পান স্টোকস। যার ফলে গোটা দিনই তাকে অস্বস্তিতে দেখা গিয়েছিল। প্রথম স্পেলে তিন ওভার বল করেছিলেন স্টোকস। লাঞ্চের আগে আরও দুই ওভার বল করেছিলেন তিনি। তবে বাকি দুই সেশন মিলিয়ে আর চার ওভারের বেশি বল করতে পারেননি তিনি। পাশাপাশি এদিন তিনি নিজের প্রথম ওভারে চারটি নো বলও করেছিলেন। যা নিয়ে বিতর্কের শেষ নেই। তারই মাঝে হঠাৎ চোট নিয়ে চিন্তা বাড়ল রুটদের। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর
12
ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হোল্ডিংগুলোতে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কোয়ার্টারে প্রকাশিত পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়ন স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত রোববার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম স্বাক্ষরিত চিঠিটি মন্ত্রণালয়ে পাঠানো হয়।চিঠিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়ের মূল উৎস গৃহকর। সিটি করপোরেশন বিধিতে (১৯৮৬) প্রতি পাঁচ বছর পর পর কায়িক অনুসন্ধানের মাধ্যমে গৃহকর পুনর্মূল্যায়নের এখতিয়ার সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশন সরকারি ও বেসরকারি হোল্ডিংসমূহের গৃহকর পুনর্মূল্যায়নের কার্যক্রম সমাপ্ত করা হয়। এরপর ২০১৭-১৮ অর্থ বছরের প্রথম কোয়ার্টার হতে বলবতকৃত নতুন পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের ওপর দায়েরকৃত আপিল আবেদন নিষ্পত্তি করে কর আদায়কালে বিভিন্ন মহলের বিরোধিতার মুখে পড়ে চসিক। এ কারণে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ২০১৭ সালের ১০ ডিসেম্বর গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।এতে আরও বলা হয়, স্থগিতাদেশ থাকার কারণে তা কার্যকর করা যাচ্ছে না। যে কারণে ২০১০-১১ অর্থবছরের পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়ন অনুযায়ী নির্ধারিত হারে কর আদায় কার্যক্রম চালু রয়েছে। চলমান আয়ের মাধ্যমে সিটি করপোরেশনের ৬০ লাখ জনসাধারণের নাগরিক সেবা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। এই অবস্থায় নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল রাখতে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কোয়ার্টারে প্রকাশিত পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমতি প্রদানের অনুরোধ করা হলো।
6
রোনাল্ড কোমানকে কখন বিদায় দেবে বার্সেলোনা? মাঠে স্প্যানিশ ক্লাবটির যে শোচনীয় অবস্থা, প্রশ্নটা অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল সবখানে। শেষ পর্যন্ত বরখাস্তই হলেন কোমান।আরেকটি বার্সা ম্যাচ। আরেকটি হার। রাতে রায়ো ভায়োকানোর মাঠে ১-০ গোলের হারটাই কাল হয়ে এসেছে কোমানের জন্য। অবশ্য ৫৮ বছর বয়সী এই ডাচ কোচ শেষের প্রহর গুনছিলেন এ মৌসুমের শুরু থেকেই। লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচের তিনটিতেই হেরেছে বার্সা। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৯-এ আছে স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগের অবস্থা আরও ভয়াবহ। ৩ ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট তাদের।এই অবস্থা থেকে কোমান নিজেও বোধ হয় মুক্তি চাইছিলেন। বার্সা তাঁকে মুক্তিই দিয়েছে। যে বিজ্ঞপ্তিতে বার্সা কোমানকে ছাঁটাইয়ের কথা জানিয়েছে, সেখানে অবশ্য ছাঁটাই শব্দটার উল্লেখ নেই। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোমানকে মুক্তি দিয়েছে বার্সেলোনা।'এর মাধ্যমে বার্সায় কোমান-যুগের অবসান হলো। গত মৌসুমেই কিকে সেতিয়েনের স্থলাভিষিক্ত হয়েছিলেন এই ডাচ কোচ। তাঁর অধীনে ৬৭ ম্যাচ খেলেছে কাতালান ক্লাবটি। ৩৯ জয়ের বিপরীতে হেরেছে ১৬ ম্যাচ। ড্র করেছে ১২ ম্যাচ। মূলত এই মৌসুমে মাঠে বার্সার দুর্দশায় ছাঁটাই হলেন কোমান।
12
রাত পোহালেই ঢাকের আওয়াজ, শঙ্খ ধ্বনি, উলুর ধ্বনির সঙ্গে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার তানোর উপজেলায় ৬০টি মণ্ডপে পূজা উদ্যাপন হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পূজা উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে পূজামণ্ডপ কমিটিগুলো।জানা গেছে, করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির কারণে গত বছরের চেয়ে এবারের আয়োজনে ব্যাপকতা থাকছে অনেকটাই বেশি। আশা করা যাচ্ছে, এবারের পূজা দেখতে উপজেলার বাইরে থেকেও প্রচুর দর্শনার্থী আসবে। তবে প্রশাসনের তরফ থেকে মণ্ডপগুলোকে করোনার বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে। উৎসবটি শান্তিপূর্ণভাবে পালনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এরই মধ্যে দুর্গাপূজার প্রতিমা তৈরি ও রঙের কাজ শেষ হয়েছে। এখন প্রতিমা খাটে ওঠানোর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে কাল সোমবার থেকে।সরেজমিনে তানোর উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যায়, মঞ্চ তৈরি ও প্রতিমার শরীরে কাপড় পরানোর কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রতিমাকে শেষবারের জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন তাঁরা। মন্দিরের চারপাশও সাজানো হয়েছে বাহারি নকশায়। মন্দিরের প্রধান গেটসহ অন্যান্য জায়গাগুলোও বর্ণিল হয়ে সেজে উঠেছে।বিভিন্ন পূজা মণ্ডপের আয়োজন কমিটির সদস্য ও পূজারিদের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, আমাদের এটি সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসব আমাদের জন্য আনন্দের একটি উপলক্ষ। কাল থেকে পূজা শুরু হচ্ছে। তবে আমাদের মধ্যে উৎসবের আমেজ চলে এসেছে। পূজার মধ্য দিয়ে করোনা থেকে মুক্তি মিলবে বলে প্রত্যাশা করছি।তানোর সদর পূজা উদ্যাপন কমিটির সহসভাপতি পঙ্কজ হলদার বলেন, উপজেলা পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের খোঁজখবর রাখা হচ্ছে। প্রতিটি মন্দির কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে করোনাবিধি মেনে চলার জন্য।এ বিষয়ে তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, মন্দির কমিটিকে করোনার বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিসর্জনের দিন সন্ধ্যার মধ্যে যেন প্রতিমা বিসর্জন দেওয়া হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, তানোরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনে প্রশাসনের তরফ থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা করছি, প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালিত হবে। এবার দুর্গা আসবে ঘটকে, আর যাবে দোলনায়। মহামারি, অসুখ আর মৃত্যুতে দুর্গার আগমন ঘটবে। আর সবকিছু ধুয়ে মুছে নিয়ে যাবে দোলনায়। দুনিয়ার সব অশুরকে বধকারী দেবী দুর্গার কাছে সব অপশক্তি দূর হবে। এমনটাই প্রত্যাশা এ ধর্মের অনুসারীদের।
6
বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত 'এডিসায়েন্টিফিক ইনডেক্স ২০২২' এ বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। মঙ্গলবার এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। কনক্রিট টেকনোলজি, আরবান সেফটি, ক্লাইমেট চেঞ্জ, আর্থকোয়াক ডিজাস্টারসহ শিক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বিশ্বসেরা বিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন। ৯ বছর ধরে শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও প্রশাসনিক কাজের পাশাপাশি গবেষণার কাজও চালিয়ে গেছেন উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালনের আগে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইউটি) উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা সম্পন্ন করেন। পরে ২০০০ সালেই ইউনিভার্সিটি অব টোকিও থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে ভূমিকম্প তত্ত্বের (সাইজমলজি) ওপর পোস্ট ডক্টোরাল ডিগ্রি সম্পন্ন করেন। বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডিসায়েন্টিফিক ইনডেক্স ২০২১ এ বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করায় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কাজ করার ফলে এ সম্মান অর্জন সম্ভব হয়েছে। এ জন্য আমি প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর আশীর্বাদ পেলে সামনের দিনগুলোতে বাংলাদেশের শিক্ষাখাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা অব্যাহত রাখবো। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
1
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার রাতে উপজেলার যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
6
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ বলেছেন, মানবাধিকার ও গনতন্ত্রের পক্ষে এবং স্বৈরশাসনের বিরুদ্ধে কলম ধরাই সাংবাদিকদের কাজ। বৃহস্পতিবার সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বিবার্ষিক সম্মলনের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি। এম আবদুল্লাহ বলেন, 'যুগে যুগে সাংবাদিকরা এইক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন।' তিনি বলেন, 'স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে সারা বিশ্বে বিবর্ণ বাংলাদেশের চেহারা ফুটে উঠেছে। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যু পথযাত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন।' এই অপরাধের জন্য আইন মন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সাংবাদিকসহ দেশের মানুষ কোথাও আজ নিরাপদ নয়। কে কখন গুম খুন হয়ে যেতে পারে এই ভয়ে দেশের মানুষ ভীতসন্ত্রস্ত। এম আব্দুল্লাহ বলেন, 'গত ১২ বছরে ৫০ জন সাংবাদিকে হত্যা করা হয়েছে। শত শত নিরীহ লোকজনকে গুম খুন করা হয়েছে।' কক্সবাজারে পাঁচজনসহ সারাদেশে করোনা মহামারিতে মারা যাওয়া ৬৭ সাংবাদিককে বক্তব্যের মাঝে স্মরণ করেন তিনি। এম আবদুল্লাহ তার বক্তব্যে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজিকে জেলখানায় নির্যাতনে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবী করেন। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী এই অধিবেশনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মমতাজ উদ্দীন বাহারী, সাংবাদিক নেতা জিএম আশেক উল্লাহ, শামসুল হক শারেক, আনছার হোসেন ও হুমায়ুন সিকদার।
6
পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা মঙ্গলবার বলেছেন, 'ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না পোল্যান্ড। রাশিয়া-ইউক্রেন সংঘাতে পোল্যান্ড নিজেকে জড়াবে না।' খবর সিএনএনের। আন্দ্রেজ দুদা আরও বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেন থেকে সৈন্য সরিয়ে নেওয়া এবং সমস্যার কূটনৈতিক সমাধান করা। দুদা বলেন, 'আমরা ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাচ্ছি না। এতে ইউক্রেনে চলমান সংঘাতে সামরিক হস্তক্ষেপ করা হবে। আমরা সংঘাতে যোগ দিচ্ছি না।' বিডি প্রতিদিন/ফারজানা
3
এতদিন অস্ট্রিয়ায় স্বেচ্ছামৃত্যু নিষিদ্ধ ছিল। সেই আইনের সময়সীমা শেষ হতে চলেছে। এখন পার্লামেন্টে নতুন বিল পাস হলো। তাতে স্বেচ্ছামৃত্যুকে বেশ কিছু কঠোর শর্তসাপেক্ষে স্বীকৃতি দেয়া হলো। গত জানুয়ারিতে অস্ট্রিয়ার আদালত রায় দিয়েছিলেন, আগের আইন মানবাধিকার বিরোধী। নতুন আইন অনুসারে, শর্তসাপেক্ষে অত্যন্ত গুরুতর অসুস্থ মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন। আইনের নাম হলো অ্যাসিসটেড সুইসাইড অ্যাক্ট। সেখানে বলা হয়েছে, ১৮ বছরের বেশি বয়সিরাই স্বেচ্ছামৃত্যু বরণ করতে পারবেন। তবে তারা হয় মৃত্যুপথযাত্রী হবেন অথবা এমন অসুখে পড়ে ভয়ঙ্কর দুর্বল হয়ে পড়েছেন, যা ঠিক হওয়ার সম্ভাবনা নেই। প্রতিটি ক্ষেত্রে দুইজন চিকিৎসক আবেদন বিচার করে দেখবেন। রোগী নিজের ইচ্ছায় স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিচ্ছেন কি না, তাও বিচার করে দেখবেন তারা। অন্তত ১২ সপ্তাহ দেখা হবে, অসুস্থ মানুষ সাময়িক সংকটে কাতর হয়ে এই আবেদন করেছে কি না। তবে অসুস্থতার কারণে, যার অদূর ভবিষ্যতে মৃত্যু হতে পারে, তার ক্ষেত্রে দুই সপ্তাহ দেখা হবে না। যিনি স্বেচ্ছামৃত্যু বরণ করতে চান, তাকে আইনজীবীর কাছে বা নোটারির কাছে জানাতে হবে, তিনি ওষুধ খেয়ে স্বেচ্ছামৃত্যু চান। কেন এখন আইন করতে হলো? অস্ট্রিয়ার সাংবিধানিক আদালত জানিয়ে দেয়, স্বেচ্ছামৃত্যু বরণ না করতে দেওয়া মানবাধিকার ভঙ্গের সামিল। তারপরই নতুন আইন জরুরি ছিল। সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন, লুক্সেমবুর্গে স্বেচ্ছামৃত্যু স্বীকৃত। সুইজারল্যান্ডে বিদেশিরাও গিয়ে স্বেচ্ছামৃত্যু বরণ করতে পারে। জার্মানি ও ফ্রান্সে আদালত স্বেচ্ছামৃত্যুকে আইনসঙ্গত করলেও সরকার কোনো আইন করেনি। পর্তুগালের পার্লামেন্ট বিল পাস করলেও প্রেসিডেন্ট সেই বিলে সম্মতি দিতে রাজি হননি। সূত্র : ডয়চে ভেলে, এএফপি বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 'মুজিব বর্ষ লোকজ মেলা' শুরু হয়েছে। আজ সোমবার টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে এ মেলা শুরু হয়। চলবে ২৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। এতে দেশের ৬৪ জেলার ১০০টি স্টল রয়েছে। এসব স্টলে মৃৎশিল্প, নকশিকাঁথাসহ বিভিন্ন পণ্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। আজ সকাল ১০টার দিকে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে সাংবাদিকদের জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রতিদিন বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন, স্যুভেনির প্রকাশ, পোস্টার প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
6
পুত্র আর পুত্রবধূদের আর বোঝা হয়ে রইলেন না জবেদা খাতুন। হাসপাতালের বেড থেকেই বিদায় নিলেন চিরতরে। এ বৃদ্ধার 'বোঝা' যেন আর বইতে না পারছিলেন না তার পাষ- ছেলেরা ও তাদের স্ত্রীরা। তাই রাতের আঁধারে তাকে ফেলে গিয়েছিলেন রাস্তায়। রাতের আঁধারে নিজ সন্তানরা তাকে রাস্তায় ফেলে গেলেও দুই শিক্ষার্থীর মানবিক দৃষ্টিতে পড়েন তিনি। তাকে উদ্ধার করে ঠাঁই দেয়া হয় হাসপাতালের বিছানায়। সেখানে জীবন-যন্ত্রণায় কাঁতরিয়ে অবশেষে ১৪ দিন পর সোমবার রাত সোয়া ৮টার দিকে না ফেরার দেশে চলে গেলেন জাবেদা খাতুন। জানা গেছে, গত ৩১ অক্টোবর রাতে তার সন্তানরা মাদারীপুর শহরের শকুনী লেকের উত্তরপাড়ে রাস্তায় ফেলে রেখে যান। পরদিন সকালে সরকারি নাজিমউদ্দিন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বিলাস হালদার ও মেহেদী ইসলাম হাঁটার সময় বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে এগিয়ে যান। গিয়ে দেখেন হাতে-মাথায় রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তারা বৃদ্ধাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। ওই বৃদ্ধা প্রথম দিন নিজের নাম আর সন্তান-বউ মিলে ফেলে রেখে যাওয়ার কথাটুকুই শুধু বলতে পেরেছিলেন। স্বামীর নাম অজয় মল্লিক, ছেলেদের নাম আলমগীর ও সোবাহান বলেছিলেন। তারপর থেকে তিনি আর কথা বলতে পারছিলেন না। কিছুটা স্মৃতিশক্তি হারানো জবেদা এরপর অপেক্ষা করতে থাকেন মৃত্যুর। মাদারীপুর সিভিল সার্জন ডা: ফরিদ উদ্দিন মিঞা বলেন, হাসপাতালে ভর্তির পর থেকে আমাদের তত্ত্বাবধানে ছিলেন। শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হলেও শুক্রবার সকাল থেকে অবনতি হয়। সোমবার রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।
6
বিশেষ নীতিমালার আওতায় খেলাপি ঋণ পুনঃ তফসিলের জন্য আবেদন করতে আরও ৯০ দিন সময় দিয়ে বিশেষ নীতিমালা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। উচ্চ আদালতের গত ৩ নভেম্বরের রায়ের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।উল্লেখ্য, ২ শতাংশ এককালীন কিস্তি, ৯ শতাংশ সুদ ও এক বছরের বাড়তি সময় বা গ্রেস পিরিয়ডসহ ১০ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃ তফসিলের সুযোগ দিয়ে গত ১৬ মে প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। আদালত ঘুরে সেটিই কার্যকর থাকল। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মন্দ মানের ঋণখেলাপিরা বিশেষ এ সুবিধা পাবেন। আবার পুনঃ তফসিলের পর ঋণখেলাপিরা নিতে পারবেন নতুন ঋণও। গত সপ্তাহে এই সুবিধা চূড়ান্ত হওয়ার মধ্যেই সেপ্টেম্বর পর্যন্ত সময়ের খেলাপি ঋণের তথ্য পাওয়া গেছে। এই তথ্য অনুযায়ী দেশের খেলাপি ঋণ এখন ১ লাখ ১৬ হাজার ৮৮২ কোটি টাকা। আর গত ৯ মাসে খেলাপি ঋণ বেড়েছে ২২ হাজার ৩৭৭ কোটি টাকা। আর গত জুনে খেলাপি ঋণ ছিল ১ লাখ ১২ হাজার ৪৩০ কোটি টাকা। অর্থাৎ ক্রমাগত সুযোগ-সুবিধা দেওয়ার পরেও খেলাপি ঋণ বেড়েই চলছে। বিপুল পরিমাণ ঋণখেলাপি ঋণের তথ্য পেয়ে এখন কেউ আফসোস করেই বলতেই পারেন, আহা! এত খেলাপি ঋণ যদি না থাকত, কত কীই-না করা যেত। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গত জুন মাস পর্যন্ত খেলাপি ঋণের হিসাব দিয়ে এ নিয়ে কিছু মজার তথ্য দিয়েছে। সেটাই বরং দেখা যাক। যেমন ১ লাখ ১২ হাজার ৪৩০ কোটি টাকায় পদ্মা সেতুর সড়ক অংশের সমান ৩টি সড়ক সেতু, অথবা রেল লিংকের সমান ৩টি রেল সেতু, বা মাতারবাড়ীর মতো ৩টি বিদ্যুৎ প্রকল্প, অথবা ঢাকা মেট্রোরেলের ৫টি প্রকল্প, বা দোহাজারী-রামু-কক্সবাজার এবং ঘুমধুমের মতো ৬টি রেলপথ কিংবা রামপালের মতো ৭টি বিদ্যুৎ প্রকল্প তৈরি করা যেত। আহা, এসব তথ্য যদি নীতিনির্ধারকেরা একটু মাথায় রাখতেন!
0
ভারত সরকার বেসরকারিভাবে গম রপ্তানি বন্ধ করলেও সরকারিভাবে বন্ধ করেনি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, 'ভারত বেসরকারিভাবে রপ্তানি বন্ধ করলেও সরকারিভাবে গম রপ্তানি বন্ধ করেনি। হয়তো এক মাস বা ১৫ দিন পর সেটি তারা তুলে দেবে। তাই আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তাদের উৎপাদিত গম তাদের তো বিক্রি করতেই হবে।'আজ রোববার দুপুরে সিলেট সদরের খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, 'গত এক বছর থেকে আমরা বিদেশ থেকে কোনো চাল আমদানি করিনি। আমাদের কৃষকদের উৎপাদিত ধান দিয়েই চালের চাহিদা মিটছে। তবে গম আমাদের দেশে হয় না, বিদেশ থেকে আমদানি করতে হয়। গম আমদানি করা হতো ইউক্রেন ও রাশিয়া থেকে। কিন্তু এ দু দেশের যুদ্ধের পর আমরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ৩ লাখ মেট্রিক টন গম আমদানি করেছি। পরবর্তীতে যা দরকার, তাও ভারত থেকে আমদানি করা হবে।'সাধন চন্দ্র মজুমদার বলেন, সিলেটে ধান চাল সংরক্ষণের জন্য ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 'রাইস সাইলো' নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। সিলেট বিভাগীয় শহরে স্থাপন করা হবে আধুনিক 'রাইস সাইলো'। এ জন্য জায়গা খোঁজা হচ্ছে। জায়গা পাওয়া গেলেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে এর কাজ শুরু হবে। সিলেটে 'রাইস সাইলো' হলে ধানসহ কয়েক হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত করে রাখা যাবে। খাদ্যমন্ত্রী বলেন, 'সুনামগঞ্জে সম্প্রতি বোরো ফসলের কিছু ক্ষয়-ক্ষতি হলেও চাষাবাদ হয়েছে অনেক বেশি। এ থেকে আমাদের ধান-চালের শক্তিশালী একটি মজুত গড়ে উঠবে। এ ছাড়া গত আউশ ও আমন ধানেরও আমাদের প্রচুর মজুত রয়েছে এবং সুবৃষ্টির কারণে আগামী আউশ ফসলও ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তাই দেশে কোনোভাবেই খাদ্যসংকট তৈরি হবে না।'কৃষকের ধানের সরকারি দামের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, সরকার বিভিন্নভাবে ভর্তুকি দিয়ে কৃষকদের সাহায্য করে এবং তাদের কাছ থেকে ঘোষণা দিয়ে দাম নির্ধারণ করে ধান কেনে। কৃষকেরা যাতে বাজারে অন্যের কাছে ধান বিক্রি করে না ঠকে, তাই এমনটি করা হয়। এবার ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে, তা আর বাড়ানো হবে না।
6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্য করছে। সেখানে যে দাবি আসছে সেটার সঙ্গে বিএনপির মূল দাবির কোনো তফাত নেই। বিএনপি এতে আনন্দিত। যারা এই বৃহত্তর ঐক্যের সঙ্গে থাকবে না, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐক্য প্রক্রিয়া নিয়ে কারও নাম উল্লেখ না করে নজরুল ইসলাম খান বলেন, 'এ দেশ অত্যন্ত ছোট। এখানে কে কার সঙ্গে ব্যবসা-বাণিজ্যে যুক্ত আছেন, কে কোথায় থেকে কী সুযোগ-সুবিধা পাচ্ছেন, কে কার সঙ্গে পরামর্শ করে কী বক্তব্য রাখেন, এটা বোঝা এত কঠিন নয়। এ রকম ব্যক্তি বা সংগঠন যদি ঝুঁকি নিতে চায়, তাহলে নিজের দায়িত্বে নেবেন। এর পরও চাইব, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করি।' বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক নেতা অ্যালবার্ট পি কস্তা প্রমুখ বক্তব্য দেন।
9
আজও দেশের শেয়ারবাজারের সূচকে বড় পতন দেখা যাচ্ছে। আজ সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১২০ পয়েন্ট। সূচকটি নেমে এসেছে ৭০০০ পয়েন্টের নিচে, অবস্থান করছে ৬ হাজার ৮৮৫ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই দুপুর ১২টা পর্যন্ত কমেছে ৩১৭ পয়েন্ট। কয়েকদিন দরপতন হয়েই চলেছে শেয়ারবাজার। গতকাল রোববার এ সূচক কমেছিল ৭০ পয়েন্ট বা সোয়া ১ শতাংশ। তার আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার সূচক কিছুটা বেড়েছিল। তবে এর আগে সাত দিন টানা দরপতনে সূচকটি হারায় ২৮৪ পয়েন্ট।ডিএসইতে আজ দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ৬১০ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ৩২৬ টির, অপরিবর্তিত আছে ১৮টির দর। ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, ডেলটা লাইফ, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, আইএফআইসি, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, এনআরবিসি ব্যাংক, সাইফ পাওয়ার ও লঙ্কা বাংলা ফাইন্যান্স।অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮ টির, কমেছে ১৭১ টির, অপরিবর্তিত আছে ১২ টির দর।
0
জামায়াত-বিএনপির সমর্থন, অর্থ ও নেতাকর্মীদের নিয়ে যে দলের আবির্ভাব, সেটি দ্বারা মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র, ন্যায়বিচার ইত্যাদি কতটা অর্জিত হবে, তা ২০০১-০৬ শাসনকালে অনেকটাই দেখা গেছে।২৬ অক্টোবর, মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনের প্রিতম টাওয়ারে 'গণ অধিকার পরিষদ' নামে একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। কদিন আগ থেকেই শোনা যাচ্ছিল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। অবশেষে সেটির আত্মপ্রকাশ ঘটেছে। তবে সংগঠনের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন রেজা কিবরিয়া। রেজা কিবরিয়ার অতীত রাজনৈতিক ভূমিকা তেমন নেই। তিনি সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে।রেজা কিবরিয়া দীর্ঘকাল বিদেশে ছিলেন। দেশেও তাঁর আসা-যাওয়া ছিল। ২০০৫ সালের ২৭ জানুয়ারি শাহ এ এম এস কিবরিয়া তাঁর নির্বাচনী এলাকা হবিগঞ্জের বৈদ্যেরবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভা শেষে জঙ্গিদের গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন। তৎকালীন জোট সরকার তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনার ব্যাপারে হেলিকপ্টার দিয়ে সহযোগিতা না করায় অ্যাম্বুলেন্সযোগে হবিগঞ্জ থেকে শাহ কিবরিয়াকে ঢাকায় আনার পথে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর ঘটনায় দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রেজা কিবরিয়া সেই সময় পিতা হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সভায় অংশ নেওয়ার মাধ্যমে পরিচিত হন। তিনি তখন সব মহলের ব্যাপক সহানুভূতি লাভ করেছিলেন।সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ছিলেন একজন মেধাবী ছাত্র, সফল কূটনীতিবিদ ও এসকাপের () প্রধান নির্বাহী। ২০০৬ সালের নির্বাচনে শাহ এ এম এস কিবরিয়ার আসনে তাঁকে মনোনয়ন দেওয়া হলেও সে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ১/১১-এর সরকারের সময় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। সম্ভবত সে কারণে রেজা কিবরিয়ার সঙ্গে আওয়ামী লীগের বনিবনা আর সেভাবে হয়নি।তারপর তাঁকে দেশে খুব একটা দেখা যায়নি। ২০১৮ সালে আকস্মিকভাবে তিনি গণফোরামে যোগ দেন। ড. কামাল হোসেনের বদান্যতায় তিনি দলের সাধারণ সম্পাদক নিযুক্ত হন। এ নিয়ে গণফোরামে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ড. রেজা কিবরিয়া পিতার পরিচয়ে সহানুভূতি পেলেও পরবর্তী সময়ে নানা কারণে তিনি বিতর্কিত হয়েছেন। এমনকি গণফোরামেও বেশি দিন টিকতে পারেননি। অবশেষে গণ অধিকার পরিষদের আহ্বায়ক হলেন। তবে রাজনীতিতে অনভিজ্ঞ, পদ-পদবি পেতে আগ্রহী রেজা কিবরিয়ার এই অবস্থান কত দিন থাকবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। নতুন দল গঠনে যেসব নেপথ্য শক্তি রয়েছে, তারা তাঁকে কত দিন রাখবে, সেটি নিশ্চিত নয়।২০১৯ সালে নিরাপদ সড়ক আন্দোলন ও কোটাবিরোধী আন্দোলনে যুক্ত কেউ কেউ ছাত্র অধিকার আন্দোলনের নেতা নামে পরিচিতি পান। নুরুল হক নুর সেই আন্দোলনে তরুণদের কাছে 'হিরো' হয়ে ওঠেন। তবে তাঁর বক্তব্য ও আচার-আচরণ নিয়ে তরুণদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও ছিল। ওই আন্দোলনের ভাবমূর্তি নিয়েই নুরুল হক নুর ডাকসুর নির্বাচনে ভিপি পদে দাঁড়ান। ওই পদে ছাত্রশিবির ও ছাত্রদল তাঁকে গোপনে সমর্থন করে। নিরাপদ সড়ক ও কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপান্তরিত করার গোপন চেষ্টা ছাত্রশিবির ও ছাত্রদল করেছিল। নুরুল হক তার পুরস্কার হিসেবেই ডাকসুর ভিপি হওয়ার সুযোগ পান।নুরুল হক একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন বলে শোনা যায়। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তাঁর উত্থান ভিন্নভাবে হতে থাকে। তিনি তখন বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্যসহ আওয়ামী লীগবিরোধী বিভিন্ন দলের আনুকূল্য লাভ করতে থাকেন।আমাদের দেশে একটি ধারণা প্রায়ই গণমাধ্যমে প্রচারিত হয়ে থাকে যে, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত না হওয়ার কারণে নতুন নেতা তৈরি হতে পারছে না। জাতীয় রাজনীতিতেও সে কারণে যোগ্য নেতার আবির্ভাব ঘটছে না। এটি একটি সহজ-সরল মত। বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের দেশের অভিজ্ঞতা থেকে বলা যায় যে জাতীয় রাজনীতির নেতা তৈরি হওয়ার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনই একমাত্র উপায় নয়। এভাবে আকস্মিকভাবে নেতা তৈরি হওয়ার নজিরও খুব বেশি নেই। সাম্প্রতিক সময়ে ছাত্রসংগঠনের নেতার পরিচয়ে যাঁরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন, তাঁদের বেশির ভাগের সঙ্গেই লেখাপড়ার সংযোগ নেই। ব্যতিক্রম খুবই কম। ফলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা হলেই যে কেউ দেশ ও জাতির ভবিষ্যৎ নেতা হবেন, এমন নিশ্চয়তা দেওয়া খুবই কঠিন। তা ছাড়া, আন্দোলন-সংগ্রাম, দলের রাজনীতির নানা অভিজ্ঞতা সঞ্চয় ছাড়া কেউ হঠাৎ করে ছাত্র সংসদের নেতা নির্বাচিত হলেই তিনি পরবর্তীকালে স্বাভাবিক প্রক্রিয়ায় বিকশিত হওয়ার ধৈর্য ধারণ করবেন-এমন অভিজ্ঞতাও খুব বেশি দেখা যায় না। ছাত্র সংসদে নেতা নির্বাচিত হয়ে পরে রাজনীতি থেকে হারিয়ে যাওয়ার অনেক উদাহরণ দেওয়া যাবে।নুরুল হক ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক আদর্শচর্চা, লেখাপড়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেকে প্রস্তুত করার জন্য যে নিষ্ঠা, ত্যাগ ও সততার প্রমাণ রাখা প্রয়োজন ছিল, সেটি তাঁর ক্ষেত্রে খুব একটা দেখা যায়নি। উল্টো তাঁর পেছনে ছাত্রশিবির, ছাত্রদল এবং অতি বাম, অতি ডানেরা সমবেত হয়ে তাঁকে সঠিক পথচলায় বিভ্রান্ত করেছে। ডাকসুর ভিপি পদটি নুরুলের জন্য ব্যক্তিগতভাবে এটি ছিল বড় পাওয়া। কিন্তু দেশ ও জাতির আদর্শ তাঁর কাছে যতটা বিবেচিত হওয়া জরুরি ছিল, সেটা বোঝার অবস্থানে সম্ভবত নুরুলের ছিল না। তিনি অন্যের ওপরে ওঠার সিঁড়ি হিসেবেই ব্যাবহৃত হলেন কি না, সেটা ভবিষ্যৎই প্রমাণ করবে। তাঁর জন্যও একটি সিঁড়ি তৈরি হয়েছিল, যার যথাযথ ব্যবহারে তিনি সক্ষমতা দেখাতে ব্যর্থ হয়েছেন।নুরুলের বক্তব্য এবং আদর্শেও কোনো সামঞ্জস্য কখনোই সেভাবে ছিল না। ছাত্রশিবির সম্পর্কেও তাঁর কোনো নেতিবাচক অবস্থান ছিল না। আবার ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁর পা ছুঁয়ে সালাম করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকারও করেছিলেন। আগাগোড়াই তিনি দোদুল্যমান চরিত্রের একজন 'ছাত্রনেতা' হিসেবে পরিচয় দিয়েছেন। এর পেছনে ছিল তাঁর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, আদর্শের কোনো ভিত্তি এর মধ্যে খুঁজে পাওয়া যাবে না।নুরুল হক নতুন সংগঠন গড়ে তোলার ব্যাপারে জামায়াত ও বিএনপির সঙ্গে নানাভাবে যোগাযোগ করছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিদেশে অবস্থানরত জামায়াতের নেতারাই মূলত তাঁর দল গঠনে অর্থ সহায়তা করছেন বলেও খবর বেরিয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই জামায়াত ও বিএনপি ছাত্র-যুবকদের সমর্থন লাভের জন্য নুরুল হকের উদ্যোগকে সমর্থন দিয়েছে। বোঝাই যাচ্ছে, পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপিসহ আওয়ামীবিরোধী শক্তি নানা কৌশলে মাঠে থাকবে। সে ক্ষেত্রে রেজা কিবরিয়াকে সঙ্গে পাওয়ায় নুরুলকে নিয়ে অগ্রসর হওয়ার হিসাবটি জামায়াত-বিএনপির দিক থেকে বেশ সহজতর হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জেলায় গণ অধিকার পরিষদের ব্যানারে ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতাদের নিয়ে যেসব কমিটি গঠিত হয়েছে, সেগুলোকেই এখন একত্র করে গণ অধিকার পরিষদ নামে একটি কেন্দ্রীয় সংগঠনের ঘোষণা দেওয়া হয়েছে।চট্টগ্রামে ২১ অক্টোবর যুব অধিকার পরিষদের নেতৃত্বে পূজামণ্ডপে আক্রমণ করার খবর পত্রিকায় ছাপা হয়েছে। সেখানে ধরা পড়া যুবকেরা নিজেদের পরিচয় এবং তাঁদের দলের সঙ্গে জামায়াত ও বিএনপির সম্পৃক্ততার কথা জানিয়েছেন। যে ৮৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে, এঁদের প্রায় সবাই বয়সে অত্যন্ত তরুণ, তাঁদের তেমন কোনো রাজনৈতিক পরিচয় জানা না গেলেও ছাত্রশিবির এবং ছাত্রদলের পদবঞ্চিতদের দিয়েই এই সংগঠনকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় রাখা হবে- এমন কথা রাজনৈতিক মহলে আলোচনায় আছে।নতুন দলের আত্মপ্রকাশের দিন প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তাঁকে নাকি দলীয় প্রধান হওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তিনি বয়সের অজুহাতে তাতে সম্মত হননি।গণতন্ত্র, অধিকার, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থকে নতুন দলের আদর্শ নির্ধারণ করা হয়েছে। প্রতিক্রিয়াশীল মতাদর্শের অনেক সংগঠন অতীতে এ ধরনের প্রগতিশীল মতাদর্শের কথা বলেই জনগণের কাছে হাজির হয়েছে। কিন্তু তাদের আদর্শ বোঝা গেছে যখন তারা ক্ষমতা লাভ করেছিল। ইতালির ফ্যাসিস্ট এবং জার্মানির নাৎসিবাদী পার্টি এর উদাহরণ। উভয় দলই সমাজতন্ত্রের নামে আত্মপ্রকাশ করেছিল।সুতরাং নামে কী হবে, কাজেই এই দলের পরিচয় কোথায় নির্ধারিত হবে, সেটি তার পূর্বপ্রস্তুতি থেকে এখনই বোঝা যাচ্ছে।গণ অধিকার পরিষদ আসলে নামে নতুন হলেও অতীত অভিজ্ঞতা বলে যে প্রতিক্রিয়াশীলরা নানা কৌশলে গণতন্ত্রের সুযোগ গ্রহণ করলেও তাদের হাতে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ কখনো কোনো দেশে নিরাপদ থাকেনি। অভিজ্ঞতাবিহীন কিছু ব্যক্তি একটি দল গঠনে ঘোষণা দিলেই দেশের মানুষ সেই দলের পেছনে কাতারবন্দী হবে, তেমন আশা করা যায় না। অতীতে কেউ কেউ নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে সফল হতে পারেননি। এমনকি একসময়ের জনপ্রিয় ছাত্রনেতাও দল গঠন করে জনগণের সমর্থন না পেয়ে হাঁটুভাঙা 'দ'- এর অবস্থায় আছেন। নুরুলের কপালে কী জোটে, তা-ই এখন দেখার অপেক্ষা।লেখক: অধ্যাপক, ইতিহাসবিদ ও কলামিস্ট।
8
বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন তার ১৬ তম বিবাহবার্ষিকীতে তার স্বামী রে অনিলের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উপহার দেন স্বামীকে। ইনস্টাগ্রামে শেয়ার করার সাথে সাথে ছবিটি ভক্তদের নজর কেড়েছে। ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে মিষ্টি একটি ক্যাপশন লেখা ছিলো "আমাদের ১৬ বছরের যাপিত জীবন। একসঙ্গে আরো অনেক পথ চলা বাকি। আপনাদের আশীর্বাদ চাই।" ক্যাপশন দেখে আবেগ আপ্লুত হোন ভক্ত অনুরাগীরা। সবাই আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সুখী দম্পতিকে। অক্ষয় কুমারের সঙ্গে প্রেম ভাঙার পর ২০০৪-এ রবিনা বিয়ে করেন ডিসট্রিবিউটর অনিলকে। তাদের দুই সন্তান, মেয়ে রাশা ও ছেলে রণবীর। নয়ের দশকে রবিনা দুই কন্যা সন্তান দত্তক নেন। তারা পূজা আর ছায়া। খুব শিগগিরিই রবিনা ট্যান্ডনকে দেখা যাবে "কে.জি.এফ চ্যাপ্টার-২" ছবিতে। ছবিটি কন্নড় ছাড়াও মুক্তি পাবে তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি ভাষায়। অভিনেত্রী গত মাসে এই ছবিতে তাঁর কাজের কথা জানিয়েছেন। আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পরিচালক প্রশান্ত নীলকে। এই ছবিতে তাঁর চরিত্রের নাম রমিকা সেন।
2
নোয়াখালী সদর উপজেলায় শৌচাগারের সেপটি ট্যাংক থেকে মো. ওমর ফারুকের (৩০) মরদেহ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িত আসামি আনছারুল করিমকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত করিম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমাছড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর ঝাপুয়া গ্রামের মো. ইসমাইলের ছেলে। নিহত ফারুক একই ইউনিয়নের উত্তর ঝাপুয়া গ্রামের খাতুবের বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে। সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর সাকলা গ্রামের হারুনের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে আসামি আনসারুল করিমের ২০১৮ সালে বিয়ে হয়। গত ২০ এপ্রিল কাজীর মাধ্যমে তারা একে অপরকে তালাক প্রদান করে। তালাক প্রদান করায় আনছারুল করিম তার স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে তালাকপ্রাপ্ত স্ত্রী ও তার পরিবারকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করে আনছারুল। পরিকল্পনা অনুযায়ী আসামি তার চাচাত মামা মো. ওমর ফারুককে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সমাধান করে দেওয়ার কথা বলে গত ৫ মে আনসারুল করিমের শ্বশুর বাড়ি উত্তর চাকলায় নিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী আনছারুল তার আরেক সহযোগীসহ একই দিন রাত সাড়ে ৯টার দিকে শ্বশুর বাড়ির উত্তর পাশে সুপারি বাগানের মধ্যে নিয়ে মামার শার্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এরপর আসামি তার শ্বশুর বাড়ির শৌচাগারের সেপটি ট্যাংকের ভিতর মামার লাশ ফেলে চট্রগ্রামে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনার চার দিন পর মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অপর পলাতক আসামি রাসেলকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। রবিবার (৮ মে) দুপুরে নোয়াখালীর সদর উপজেলার ৯ নং কালাদরাপ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর চাকলা গ্রামের খোনার মসজিদ সংলগ্ন চটকি বাড়ির সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম জানান, পঁচা গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে চটকি বাড়ির একটি শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে।
6
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ায় রাজশাহীর বাগমারায় থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন। বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন
6
দেশের বাইরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আর অর্থায়ন করবে না বলে ঘোষণা দিয়েছে চীন। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে রেকর্ডকৃত এক ভাষণে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এই ঘোষণা দেন।চীনের প্রেসিডেন্ট বলেন, কার্বন নিঃসারণ কমাতে চীনের বাইরে বিভিন্ন দেশে নতুন কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আর কোনো অর্থায়ন করবে না চীন সরকার। এ ছাড়া সবুজের উন্নয়ন এবং কার্বন নিঃসারণ কমাতে চীন অন্যান্য উন্নয়নশীল দেশের প্রতি সমর্থন বাড়াবে।চলতি বছর কার্বন নিঃসারণ কমাতে এর আগে দক্ষিণ কোরিয়া ও জাপান একই ঘোষণা দেয়।এক সমীক্ষায় দেখা গেছে, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বের ৯৫ শতাংশ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অর্থায়ন করে থাকে। এই তিন দেশ যদি এখন থেকে কয়লাভিত্তিক প্রকল্পে অর্থায়ন না করে, তাহলে কার্বন নিঃসারণ অনেকটাই কমে যাবে।তবে এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে অর্থায়ন কখন শেষ হবে, এরই মধ্যে অনুমোদিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রযোজ্য হবে কি না এবং চীন তাঁর নিজস্ব কয়লানির্ভরতা সম্পর্কে কী করতে যাচ্ছে, সে বিষয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। এসব বিষয়ে চীনা প্রেসিডেন্ট বিস্তারিত কিছু জানাননি।
3
সাভারে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সাংসদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। গতকাল বুধবার দুপুরে ডিইপিজেড সংলগ্ন লাসানিয়া কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য বলেছেন। নিজের আয় দিয়ে রাজনীতি করলে আওয়ামী লীগ আরও বেগবান হবে। এলাকায় চাঁদাবাজির কোনো সুযোগ নেই।' সাভারের শিল্পপ্রতিষ্ঠানে যেন কোনো প্রকার চাঁদাবাজি না হয়, সেদিকে নেতা-কর্মীদের খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।ডা. এনামুর রহমান বলেন, 'সাভার অনেক উন্নত হচ্ছে। সাভারে প্রতিদিনই নতুন নতুন কিছু প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে। বিনিয়োগ বান্ধব এলাকা বলেই এসব সম্ভব হচ্ছে। আর এ কারণেই এখানে শিল্প বাণিজ্যের প্রসার হয়েছে।'ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, 'সাভারের রাজনৈতিক নেতা-কর্মীরা এলাকার পরিবেশ সুন্দর রেখেছেন। সারা দেশ থেকে এসে মানুষ এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এ ছাড়া অনেক বিদেশিরাও এখানে এসে কাজ করছেন।'উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাসানিয়া রেস্টুরেন্টের মালিক আমানউল্লাহ আমান, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
6
খুদে ভক্তকে কোলে তুলে নিয়ে আদর করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন যুক্তরাজ্যের ব্যবসায়ী মিশেল মোন! ভিয়েতনামের ওই অভিজ্ঞতার কথা মোন শনিবার তার টুইটারে নিজেই জানিয়েছেন। সেই সঙ্গে ৪৬ বছর বয়সী ওই খুদে ভক্তকে কোলে নেওয়ার ছবিও টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন। ভিয়েতনামে এক উদ্যোক্তা সম্মেলনে শনিবার প্রায় তিন হাজার মানুষের সামনে বক্তৃতা দিচ্ছিলেন মিশেল মোন। আচমকা দর্শক সারি থেকে ফুল হাতে মঞ্চে আসেন দেখতে ছোট্ট অথচ ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি। মিশেল তার হাত থেকে ফুল নেন; ছয় বছরের শিশু ভেবে তাকে কোলে নিয়ে কয়েকটা সেলফিও তুলে ফেলেন। এরপর শুরু হলো বিপত্তি ও বিব্রত হওয়ার পালা! সামনের আসনে বসা এক নারী আচমকা দাঁড়িয়ে মোনের উদ্দেশে চিৎকার করে বলেন, 'ওকে কোল থেকে নামিয়ে দিন, আমি ওর স্ত্রী।' অমনি বিমর্ষ হয়ে পড়েন মিশেল। তখন তিনি জানতে পারেন, শিশু নয় তিনি একজন ৪৬ বছর বয়সী লোককে কোলে নিয়ে আছেন! আর পুরো হলজুড়ে তখন হাসির রোল। টুইট বার্তায় মোনে বলেন, 'খুবই বিব্রতকর পরিস্থিতি। ভিয়েতনামে প্রায় তিন হাজার মানুষের সামনে এ ঘটনা ঘটেছে। তাকে ছয় বছরের শিশু ভেবে কোলে তুলে নিয়েছিলাম; কিন্তু তিনি একজন পরিপূর্ণ মানুষ!' তিনি আরও বলেন, 'এ ঘটনার পরও ওই ব্যক্তি চুপচাপ ছিলেন; তার কোনো বিকারই ছিল না। আর পুরো হল রুমে হাসির রোল পড়ে গিয়েছিল।' মোনে আরও জানান, তিনি যখন ওই লোককে কোলে নেন তখন ঘুণাক্ষরেও বুঝতে পারেননি সে শিশু নয়, ৪৬ বছর বয়সী একজন পূর্ণাঙ্গ পুরুষ। তবে এ বিষয়ে তার সন্দেহ হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। মোনে বলেন, 'আমার সন্দেহ হয়েছিল। কারণ, ওই ব্যক্তির দাঁতগুলো নিকোটিন নেওয়ার কারণে গাঢ় হলুদ হয়ে গিয়েছিল।' সূত্র: মেইল অনলাইন
3
ফ্রেঞ্চ লিগ ওয়ানে আবারও হার সঙ্গী হয়েছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। দলের সেরা তারকা লিওনেল মেসি-নেইমারদের নিয়েও গত রাতে নিসের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। নিসের হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যান্ডি দিলর্ত।এই ম্যাচের পিএসজির একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার অভাব বেশ ভালোভাবেই টের পেয়েছে পিএসজি। পুরো ম্যাচে পিএসজির আক্রমণভাগ প্রতিপক্ষ নিসের রক্ষণে তেমন পরীক্ষাই নিতে পারেনি।এই হারেও অবশ্য পয়েন্ট টেবিলে নাড়াচাড়া হচ্ছে না পিএসজির। ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে মরিসিও পচেত্তিনোর দল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিস।এদিন ৪-৩-৩ ফরমেশনে একাদশ সাজিয়ে মাঠে নেমেছিলেন পিএসজির কোচ পচেত্তিনো। তবে সেটা যে কাজে আসেনি ম্যাচের ফল দেখেই পরিষ্কার। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও পিএসজির আক্রমণে এগিয়ে ছিল নিস। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও অবশ্য ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় নিস। ঘরের মাঠে ৮৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলেরও দেখা পেয়ে যায় তারা। গোল করে দলকে জয়ের রাস্তা দেখান আলজেরিয়ার ফরোয়ার্ড অ্যান্ডি দিলর্ত। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় অতিথিদের।
12
রাজধানীর ওয়ারীতে ছয় বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় একমাত্র আসামি হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান অভিযোগ গঠন করে আগামী ৮ জানুয়ারি প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এর মধ্যে দিয়ে এ হত্যা মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আদালতে বৃহস্পতিবার হারুনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন এমএ বারী। এদিন অভিযোগ গঠনের সময় আদালতের প্রশ্নের জবাবে নিজেকে দোষী বলে স্বীকার করেন আসামি হারুন। আসামি হারুনের বাড়ি কুমিল্লায়। ওয়ারীর বনগ্রামের যে বহুতল ভবনে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ঘটে, তার অষ্টম তলায় খালাতো ভাই পারভেজের বাসায় থাকতেন হারুন। ঠাঁটারীবাজারে পারভেজের রঙের দোকানেই তিনি কাজ করতেন। গত ৫ নভেম্বরএই মামলার তদন্ত কর্মকর্তা ডিবিরওয়ারী জোনাল টিমের পরিদর্শকমো. আরজুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ৫ জুলাই সন্ধ্যায় পারভেজের ছোট ছেলের সঙ্গে খেলতে ওই বাসায় যায় সিলভারডেল স্কুলের ছাত্রী সায়মা। তখন হারুন খালি ছাদ দেখানোর কথা বলে তাকে ভবনের নবম তলার একটি খালি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করে। এ ঘটনায় সায়মার বাবা আব্দুস সালাম পরদিন ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ৭ জুলাই কুমিল্লার ডাবরডাঙা এলাকা থেকে আসামি হারুনকে গ্রেফতার করা হয়। পরদিন হারুন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
6
যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ফ্লাইটের আগে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার তথ্য গোপন করায় মাসুমা মুফতি নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক নারী ক্রু-কে গ্রাউন্ডেড করেছে কর্তৃপক্ষ। এছাড়া একই ঘটনায় কর্তৃপক্ষকে না জানিয়ে ফ্লাইটে ডিউটি পরিবর্তন করার দায়ে সুপারভাইজার নুরুজ্জামান রঞ্জুকে শোকজ করা হয়েছে। প্রসঙ্গত, জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে নিউজার্সির নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে পৌঁছান। প্রধানমন্ত্রীর লন্ডন ফ্লাইটের আগ মুহূর্তে কেবিন ক্রু মাসুমা মুফতির ডোপ টেস্টে পজিটিভ হওয়ার তথ্য গোপন করায় এই শাস্তি দিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিডি প্রতিদিন/ ই-জাহান
6
ভবদহ সংকটের কারণে যশোরের মনিরামপুরের হাজরাইল-ভোমরদহ বিলে সপ্তাহ দুই আগেও ৯ ফুট পানি ছিল। এখানে কৃষিজমির পরিমাণ ১ হাজার ১০০ বিঘা।আগে বর্ষার পানি অন্তত শীতকালের মাঝামাঝি সময়ের মধ্যে মুক্তেশ্বরী নদী দিয়ে ধীরে ধীরে সরে যেত। আমন না হলেও বোরো চাষ করতে পারতেন কৃষকেরা। কিন্তু এবার শীত মৌসুম শেষ হতে চললেও পানি সরেনি। উল্টো ২ মাস আগের টানা কয়েক দিনের বৃষ্টিতে বিলে পানি আরও বেড়ে যায়।ফলে বাধ্য হয়ে বিলটিতে থাকা জমির কৃষকেরা মিলে ব্যক্তিগত খরচে ২২টি সেচযন্ত্র বসিয়ে সেই পানি নিষ্কাশন শুরু করেছেন আবাদের জন্য। এক মাস ধরে সেচে এখন পর্যন্ত পানি নিষ্কাশন সম্ভব হয়েছে মাত্র অর্ধেক। এই সেচ চালিয়ে যেতে হবে এখনো টানা ২০-২২ দিন। তবেই পুরোপুরি চাষের উপযোগী করে সোনার ফসল ফলাতে পারবেন তাঁরা।এ জন্য তাঁদের এবার খরচ ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। সে অনুযায়ী, প্রত্যেক কৃষককে বিঘাপ্রতি জমির পানির পরিমাণভেদে দেড় হাজার থেকে ৩ হাজার ১০০ টাকা চাঁদা দিতে হচ্ছে। তাঁদের এই টাকায় বিল রক্ষায় একটি খালের পাড়ও বাঁধা হচ্ছে।গত পাঁচ বছর ধরে এভাবে ব্যক্তিগত খরচে পানি সেচে একবারের জন্য ফসল আবাদ করে আসছেন কয়েক গ্রামের কৃষকেরা। তবে, চাষ করতে গিয়ে সেচসহ অন্যান্য যে খরচ হচ্ছে, তাতে অনেকেরই লাভের মুখ দেখা হয় না। তবুও একসঙ্গে কিছু ধান আর বিচালি পাওয়ার আশায় এত খরচ করে বোরো আবাদ করে আসছেন হাজরাইল-ভোমরদহ বিলপাড়ের কৃষকেরা।কৃষকেরা জানিয়েছেন, ভবদহের কারণে ২০ বছর ধরে এই বিলে বোরো ছাড়া কোনো ফসল আবাদ করা যাচ্ছে না। তাঁরা সম্মিলিতভাবে ব্যক্তি খরচে পাঁচ বছর ধরে এভাবে পানি সেচে বোরো চাষ করলেও সরকারিভাবে কোনো সহায়তা পাননি।শনিবার সরেজমিন দেখা গেছে, হাজরাইল-ভোমরদহ বিলের মাঝে শ্রীপুর নামে একটি খাল রয়েছে। এ খাল হয়ে বিলের পানি পাশের মুক্তেশ্বরী নদীতে পড়ে। সে পানি ভবদহ হয়ে পার হতো। মুক্তেশ্বরী, টেকা ও শ্রীহরি নদীতে পলি জমে থাকায় এখন ভবদহের স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশন হয় না। ফলে উপজেলার কুলটিয়া ও হরিদাসকাটি ইউনিয়নের অধিকাংশ বাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি জমে আছে এ অঞ্চলের বিলগুলোতে। বর্ষার শুরু থেকে শীত মৌসুমের মাঝামাঝি সময় পর্যন্ত পানি জমে থাকায় এসব বিলে কোনো ফসল হয় না। সম্প্রতি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে এসব অঞ্চলে পানি আরও বেড়ে যায়।শ্রীপুর গ্রামের মনির হোসেন নামে এক ব্যক্তি হাজরাইল-ভোমরদহ বিলের কৃষকদের একত্রিত করে গত পাঁচ বছর কেশবপুর অঞ্চল থেকে সেচ মেশিন ভাড়া করে এ বিলের পানি সরানোর কাজ করে চলেছেন। এ মৌসুমে ১ জানুয়ারি থেকে ২২টি সেচযন্ত্র বসিয়ে বিলের পানি সেচে মুক্তেশ্বরী নদীতে ফেলার কাজ শুরু করেছেন তিনি। দিন-রাত অনবরত পানি সেচার কাজ চলছে। আরও ২০-২২ দিন সেচার পর বিলে ধান রোপণের উপযোগী হবে, এমনটি বলছেন কৃষকেরা।পানি সেচার কাজে নিয়োজিত মেহেদী হাসান বলেন, 'হাজরাইল স্থানে ১২টি ও ভোমরদহ স্থানে ১০টি সেচযন্ত্র বসানো হয়েছে। প্রতিটি সেচযন্ত্রের জন্য দিনে ৬০০ টাকা ভাড়া দিতে হয়। প্রতিটির জন্য দিনে তেল লাগে ৩৫ লিটার। ২০ জন শ্রমিক দৈনিক ৫০০ টাকা মজুরিতে এ কাজে নিয়োজিত আছেন।'শিকদার নামে এক শ্রমিক বলেন, 'হাজরাইল, ভোমরদহ, শ্রীপুর, সমসকাটি ও চান্দুয়া গ্রাম মিলে বিলে ১ হাজার ১০০ বিঘা জমি রয়েছে। বিলের মাঝখানে ৯ ফুট পানি ছিল। অর্ধেকের বেশি সরানো গেছে। অন্তত আরও ২০ দিন সেচতে হবে।' শ্রমিক শিকদার বলেন, 'বোরো চাষের জন্য পানি সরানোর পাশাপাশি শ্রীপুর খালের পাড় বাঁধতে হচ্ছে। এ জন্য কৃষকদের কাছ থেকে মোট ৩ হাজার ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। এ কাজে সরকারি কোনো সহায়তাও পাওয়া যাচ্ছে না।'চান্দুয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, 'এক বিঘা জমিতে আমন ধান হয়নি। পানিবন্দী থাকায় লতাপাতায় খেত ভরে গেছে। এবার পানি সেচার জন্য দেড় হাজার টাকা দেওয়া লাগবে। পানি প্রায় সরে গেছে। এখন খেত পরিষ্কার করতেছি।'হাজরাইল গ্রামের অজিকেশ মণ্ডল নামে এক কৃষক বলেন, 'সাত বিঘা জমি তলিয়ে আছে। পানি সরাতে বিঘাপ্রতি ৩ হাজার ১০০ টাকা করে দিতে হচ্ছে। এর পর ধান রোপণ করা হলে জমিতে সেচ দেওয়ার জন্য প্রতি বিঘায় ২ হাজার ৫০০ টাকা করে পানি খরচ দিতে হবে।'আজিকেশ মণ্ডল বলেন, 'আগে পানি এমনিতে সরে যেত। আমন না হলেও ইরি ধান রোপণ করা যেত। এখন বিলের চেয়ে নদীতে পানি বেশি হওয়ায় পানি সরছে না। ৫-৬ বছর ধরে পানি সেচে ধান লাগাতি হচ্ছে। খরচ যা হয়, তাতে লাভ থাকে না। তবু একসঙ্গে কয়ডা ধান আর বিচালি পাওয়া যার জন্যি চাষ করি।'মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, 'হরিদাসকাটি ও কুলটিয়া এলাকায় পানি এবার অনেক বেশি। জলাবদ্ধতার জন্য অন্যবার ৪০০ হেক্টর জমিতে বোরো হতো না। পানি বেশি থাকায় এবার এসব অঞ্চলে বোরোর আবাদ আরও কমবে।'উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, 'জলাবদ্ধতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো ছাড়া আমাদের কিছু করার নেই। পানি সরানোর জন্য আমরা কোনো বরাদ্দ দিতে পারি না।'বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সহকারী পরিচালক ও মনিরামপুর-কেশবপুর অঞ্চলের সেচ কমিটির সদস্যসচিব সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, 'হাজরাইল-ভোমরদহ বিলে পানি সেচার জন্য আমাদের কোনো সেচ যন্ত্র নেই। পানি নিষ্কাশনের জন্য আমরা একটি প্রকল্পের আবেদন করেছি। আবেদনটি কৃষি মন্ত্রণালয়ে রয়েছে। সেটি পাস হলে এ বিলের কৃষকদের সহায়তা দেওয়া যাবে।'
6
ময়মনসিংহ-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ আমলাদের কড়া সমালোচনা করে বলেছেন, "এমপি হিসেবে একজন সচিবের কাছে গেলে তারা শ্রদ্ধা করবেন, সেই শ্রদ্ধাবোধ নাই। পিয়ন পর্যন্ত আমাদের দাম দেয় না। আমলাতন্ত্রের হাতে আমরা জিম্মি হয়ে গেছি। আমলাতন্ত্র থেকে মুক্তি পেতে হলে সবাইকে সোচ্চার হতে হবে।" সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নাজিম উদ্দিন এসব কথা বলেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, "আমরা দীর্ঘদিন আমলাতান্ত্রিক সমস্যায় ভুগছি। আমলারা যেভাবে কথা বলেন তাতে মনে হয় তাদের কাছে সংসদ সদস্যদের কোনো মূল্য নেই। সংসদ সদস্য হিসেবে তাদের কাছে গেলে কোনো সম্মান পাই না।" এই সংসদ সদস্য জানান, তার নির্বাচনী এলাকায় হাসপাতাল, বিভিন্ন স্কুল-কলেজের ভবন, রাস্তা-মসজিদসহ অনেক উন্নয়ন প্রকল্প অর্ধেকে থমকে আছে। নিজ এলাকার চিত্র তুলে ধরে তিনি বলেন, "একের পর এক সব উন্নয়ন কাজ বন্ধের পথে। ঠিকাদারদের অভিযোগ, তারা বিল পাচ্ছেন না। তারা টাকা ছাড়া প্রকল্পের কাজ করতে পারছেন না। যদি এমন হয়, তাহলে আমরা ভোটের সময় জনগণের কাছে জবাব দিতে পারব না। কারণ পরবর্তী সাধারণ নির্বাচনের বাকি আর মাত্র দুই বছর।" নাজিম উদ্দিন বলেন, "আমলাতন্ত্র থেকে রেহাই পেতে দয়া করে শক্ত হোন। শক্ত না হলে তারা আমাদের গুরুত্ব দেবে না। আমরা যদি সংসদে সত্য কথা বলি, তাহলে বিরোধী দলের ফ্লোরের মতো হয়ে যায়।" এছাড়া ইউটিউবের মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানো হয় অভিযোগ করে নাজিম উদ্দিন সরকারকে ইউটিউব বন্ধের দাবিও জানান। তিনি বলেন, "ইউটিউবে দেখি খালেদা জিয়া মরে যাচ্ছেন। শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন, সেনাপ্রধানদের টেনে নামানো হচ্ছে। এভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তথ্য মন্ত্রণালয় কী করে, আমরা বুঝি না।"
6
অং সান সু চি-কে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ করায় আটক ৫ হাজারেরও বেশি মানুষকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। অক্টোবরের শেষের দিকে থাডিংউত উৎসব উপলক্ষে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এএফপির ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৮ অক্টোবর) মানবিক কারণে তাদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, এ মাসের শেষ দিকে ৫ হাজার ৬৩৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার বিশৃঙ্খলায় জর্জরিত। রক্তক্ষয়ী সংঘর্ষে ১ হাজারেও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া গ্রেপ্তার হয়েছে ৮ হাজারেরও বেশি মানুষ। পলিটিক্যাল প্রিজনার্স অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশনের মতে, বর্তমানে দেশটিতে সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ কারাগারে রয়েছেন। জুলাই মাসে দেশটির বিভিন্ন কারাগার থেকে সামরিক সরকারের সমালোচনাকারী সাংবাদিকসহ দুই হাজারেরও বেশি অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীকে ছেড়ে দিয়েছিল জান্তা সরকার। তবে এখনও যাদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদের মধ্যে মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারও রয়েছেন। ড্যানি ২ মে থেকে জেলে রয়েছেন। আসিয়ান শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ার একদিনের মাথায় বন্দিদের মুক্তির এ ঘোষণা দিলেন হ্লাইং। তবে বার্মায় সাম্প্রতিক অস্থিতিশীলতা বৃদ্ধির পেছনে সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে দায়ী করছে জান্তা সরকার। উল্লেখ্য, এ বছরের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। আগস্টে মিন অং হ্লাইং নিজেকে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তবে ২০২৩ সালের মধ্যে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যদিও তার ওই প্রতিশ্রুতি নিয়ে সংশয় রয়েছে।
3
ইংল্যান্ডের খেলা মানেই মাঠে ইংলিশ সমর্থক গোষ্ঠী বার্মি আর্মিদের উপস্থিতি এক রকম অনিবার্য। নটিংহামের ট্রেন্টব্রিজে কাল ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম হয়েছে অন্য জায়গায়। গ্যালারিতে যে জায়গাটায় বার্মি-আর্মিরা বসেছিল, তাদের মাঝে একটি চেয়ার ছিল ফাঁকা।আশেপাশে সব চেয়ারে ইংলিশ সমর্থকেরা বসলেও মাঝের সিটটা ফাঁকা কেন? ফাঁকা থাকার কারণ, ওই সিটে যাঁর বসার কথা সেই জন ক্লার্ক আর পৃথিবীতেই নেই। তাঁর বন্ধুরা তাই সিদ্ধান্ত নিয়েছেন, ক্লার্কের জন্য টিকিট কেটে সিটটি ফাঁকা রাখবেন তাঁর স্মরণে। ট্রেন্টব্রিজ টেস্টে গ্যালারিতে বার্মি-আর্মির এই উদ্যোগ বিশেষ নজর কেড়েছে।ইংলিশ সমর্থক জন ক্লার্ক তার জীবদ্দশায় গত ৪০ বছরে ট্রেন্টব্রিজে একটি ম্যাচও হাতছাড়া করেননি। কদিন আগে তিনি চলে গেছেন জীবন নদীর ওপারে। তার বন্ধুরা গ্যালারিতে তাঁর স্মৃতি ধরে রাখতে তাঁর বসার সিটটি ফাঁকায় রেখে দিয়েছেন।গ্যালারিতে বার্মি আর্মির এমন ঘটনার দিনে মাঠে অবশ্য সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। জসপ্রিত বুমরা আর মোহাম্মদ শামিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট ১৮৩ রানে। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান এসেছে জো রুটের ব্যাট থেকে ।বুমরা ৪টি, শামি নিয়েছেন ৩টি করে উইকেট। ইংল্যান্ডকে গুঁটিয়ে দেওয়ার পর ভারত প্রথম দিন শেষ করেছে বিনা উইকেটে ২১ রান তুলে।
12
নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত 'নব্য জেএমবি নেতা' তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গির লাশ বৃহস্পতিবার বিকেলে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। এরআগে তাদের লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে পুলিশ। নিহতের সাড়ে তিন মাস পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশগুলো আঞ্জুমানকে বুঝিয়ে দেওয়া হয়। আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তা রুহুল আমিন জানান, পুলিশের একজন কর্মকর্তা বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনটি লাশ হস্তান্তর করেন। তিনটি লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থানের মোহড়ার সোয়াইব হোসেন বলেন, 'বিকেল সোয়া ৪টার দিকে তিনটি লাশ অজ্ঞাত হিসেবে সারিবদ্ধভাবে দাফন করা হয়।' গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাড়িতে পুলিশের অভিযানে নিহত হন তিন জঙ্গি। সেসময় পুলিশের পক্ষ থেকে নিহতদের একজনকে তামিম চৌধুরী ও আরেকজনকে যশোরের কলেজ ছাত্র ফজলে রাব্বি বলা হয়। তবে অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।
6
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) জাতীয় সংসদ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা মুজিববর্ষ উদযাপন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও স্পিকারের আসন্ন ভারত সফর নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুজিববর্ষ উদযাপন করতে যাচ্ছে। ২২-২৩ মার্চ ২০২০ বিশেষ অধিবেশন ছাড়াও বিশেষ সেমিনার, বিশেষ প্রকাশনা, শিশু মেলা আয়োজন করবে জাতীয় সংসদ। তরুণ প্রজন্ম এতে অনুপ্রাণিত হবে এবং বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে তারা আরো স্বচ্ছ ও গভীর জ্ঞান লাভ করবে। ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশ মুজিববর্ষ ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে যা সকল বাঙালির জন্য অত্যন্ত গৌরবের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহত্ত্ব বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের মানুষের জন্য আরো বড় উদাহরণ। রীভা গাঙ্গুলী সাক্ষাৎ শেষে লন্ডন বারা অব ক্রয়ডনের বাংলাদেশ বংশোদ্ভূত মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
6
বাংলাদেশের ক্রিকেটের 'ব্যাড বয়'খ্যাত নাসির হোসেন। মাঠের বাইরে তিনি এক সময় তুমুল আলোচনায় ছিলেন প্রেম-রোমান্সের কারণে। একটু দেরিতে হলেও বিয়ে করেছেন তিনি। কিন্তু তারপরও ঝামেলা যেন পিছু ছাড়ছে না তার। নতুন বউ তামিমা তাম্মিকে নিয়ে শুরু হয়েছে নতুন মোড়। জোর গুঞ্জন, অন্যের বউকে বিয়ে করেছেন নাসির। গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির। ১৯ ফেব্রুয়ারি হয় বিবাহোত্তর সংবর্ধনা। এরই মধ্যে অভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা তাম্মি। আগের ঘরে একটি সন্তানও নাকি রয়েছে তাদের। শনিবার দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। সেই পোস্টে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনো তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব। ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চান কেনো তিনি জিডি করেছেন। এ নিয়ে দুজনের মধ্যে অনেক কথা হয়। একপর্যায়ে নামাজ পড়ার কথা বলে লাইন কেটে দেন রাকিব। সেই কথোপকথনে জানা যায়, ২০১১ রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। বর্তমানে সৌদি এয়ার লাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন তামিমা।
12
কক্সবাজারের রামু ও উখিয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রোহিঙ্গা। বজ্রপাতে আহত হয়েছেন আরো পাঁচজন। আজ রোববার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রামুর খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া তুলাবাগান এলাকায় ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে প্রাণহানির এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রামুর খুনিয়াপালংয়ের মাওলানা নুরুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (১৫) ও শিশুপুত্র আফনান (২) এবং উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সালাম (৫০) খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ জানান, বজ্রপাতের ঘটনায় একশিশু ও এক কিশোরী ঘটনাস্থলে মারা গেছেন। নিহতদের বাবা-মার অবস্থাও আশঙ্কাজনক বলে শুনেছি। অন্যদিকে একইসময়ে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প-৫ এ বজ্রপাতে আবদুস সালাম (৫০) নামের একজন রোহিঙ্গার মৃত্যু এবং এ ঘটনায় দু'জন আহত হয়েছেন বলে জানা গেছে।
6
ভারতে করোনা সংকট তীব্রতর হওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর ফলে বাংলাদেশ থেকে দেশটিতে যেতে ইচ্ছুক লোকজনকে কোয়ারেন্টিনের সময়কালের জন্য নতুন করে হোটেল বুকিং দিতে হবে। কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ এপ্রিল থেকে যাঁরা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশ থেকে আসছেন, তাঁদেরকে কাতার সরকার-নির্ধারিত কিছু হোটেলে ১০ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। অপর দেশগুলো হলো ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইন। সরকার-নির্ধারিত হোটেলগুলো ছাড়া অন্য কোনো হোটেলে বাংলাদেশিরা কোয়ারেন্টিনের জন্য বুকিং দিতে পারবেন না। গতকাল মঙ্গলবার রাতে কাতারে হোটেল কোয়ারেন্টিন সমন্বয়কারী কর্তৃপক্ষ ডিসকভার কাতারের ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়। নির্দেশনায় বলা হয়, বাংলাদেশসহ ছয় দেশ থেকে যেসব যাত্রী আগে থেকে কাতারে নতুন নির্ধারিত হোটেলগুলোর বাইরে অন্য হোটেল বুকিং দিয়েছিলেন, তাঁদের সেই বুকিং ইতিমধ্যে বাতিল করা হয়েছে। বুধবার থেকে যাঁরা কাতারে আসবেন, তাঁদের প্রত্যেককে নির্ধারিত ফ্লাইটের আগে কাতারের কোয়ারেন্টিন কর্তৃপক্ষের পক্ষ থেকে ই-মেইলে নতুন হোটেলের নাম জানিয়ে দেওয়া হবে। যাত্রীর মেইলে পাঠানো নির্দেশনা অনুসারে তাঁকে নির্ধারিত হোটেলগুলো থেকে যেকোনো একটি হোটেলে রুম বুকিং দিতে হবে। তবে এ ক্ষেত্রে হোটেল বুকিংয়ের সময় অর্থ পরিশোধ করতে হবে। আর আগের বুকিংয়ের অর্থ ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। এর আগে কাতার কর্তৃপক্ষ ঘোষণা দেয়, বাংলাদেশসহ ছয়টি দেশ থেকে কাতারে এলে ১০ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। এমনকি এই ছয় দেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যাঁরা ইতিমধ্যে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন বা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন, তাঁদের ক্ষেত্রেও এই বাধ্যতামূলক ১০ দিনের হোটেল কোয়ারেন্টিন প্রযোজ্য হবে। কাতারে সাধারণত করোনা টিকার দুই ডোজ গ্রহণকারী এবং করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিদের হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয় না। তবে আপাতত এই ছয় দেশ থেকে আসা কেউই সেই সুবিধা পাবেন না। পাশাপাশি এই ছয় দেশ থেকে আসার সময় ফ্লাইটের আগের ৪৮ ঘণ্টার মধ্যে করোনা টেস্ট করে নেগেটিভ সনদ সঙ্গে রাখতে বলা হয়েছে। কাতারে বর্তমানে ৬০টির বেশি হোটেলে বিদেশফেরত লোকজনকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এই কোয়ারেন্টিন সময়ের খরচ হোটেলভেদে সর্বনিম্ন৫০ হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত।
3
রাশিয়ার কারা কর্তৃপক্ষ দেশটির বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে দেশে ফেরার সময় বেঁধে দিয়েছে। বলা হয়েছে, জার্মানি থেকে অবিলম্বে দেশে ফিরে মস্কোর কার্যালয়ে স্থানীয় সময় মঙ্গলবার সকালের মধ্যে হাজির হতে হবে। নির্ধারিত সময়ে দেশে না ফিরলে নাভালনিকে কারাদণ্ড দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার এই নির্দেশনা দেয় রুশ কারা কর্তৃপক্ষ। তারা বলছে, ২০১৪ সালে এক মামলার রায়ে শাস্তি পেয়েছিলেন আলেক্সেই নাভালনি। ওই দণ্ড স্থগিত ছিল। কিন্তু নাভালনি সাজা স্থগিত রাখার শর্ত ভঙ্গ করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি। গত আগস্টে চিকিৎসার জন্য তিনি জার্মানি যান। বিভিন্ন ইউরোপীয় দেশ বলে আসছে, নাভালনির ওপর বিষপ্রয়োগ করা হয়েছিল। সেই বিষ ছিল নোভিচক নার্ভ এজেন্ট। অবশ্য রাশিয়া এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সেই সঙ্গে রাশিয়া এ-ও দাবি করছে যে ওই ঘটনার সঙ্গে সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না। গতকাল রাশিয়ার ফেডারেল প্রিজন সার্ভিস (এফএসআইএন) এক বিবৃতিতে বলেছে, নাভালনির বিরুদ্ধে থাকা ২০১৪ সালের দণ্ডাদেশ স্থগিত করা হয়েছিল। কিন্তু সেই স্থগিতের শর্ত ভঙ্গ করেছেন নাভালনি। আর এই কারণেই শেষ মুহূর্তে দেশ ফেরার ক্ষেত্রে এই সময় বেঁধে দেওয়া। এক চুরির মামলায় আলেক্সেই নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই সাজায় অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন নাভালনি। এর সময়সীমা ৩০ ডিসেম্বর শেষ হবে।
3
ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি'-এর ২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহও নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার রাতে জাহাজটি থেকে নাবিকদের ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে নিরাপদ একটি স্থানে স্থানান্তর করা হয়। সেখান থেকে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে নেওয়ার কথা ছিল সবাইকে। গত বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে রাখা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। হামলার পর জাহাজ থেকে ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানাচ্ছিলেন নাবিকরা। বাংলাদেশি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এবং নাবিকদের উদ্ধারে সরকারের একাধিক মন্ত্রণালয় বৈঠক করে।
6
কুষ্টিয়া থেকে অপহৃত ৩ বছরের শিশু সুমাইয়াকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে আজাদ, সিরাজ ও রুবেল নামের তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ব্রিজের কাছে একটি মাইক্রোবাস থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সুমাইয়া কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের ব্যবসায়ী মো.কুরবান আলীর মেয়ে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার জাগির ব্রিজের কাছে কর্তব্যরত পুলিশ ঢাকাগামী একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালক ছাড়াও তিন যুবক ও একটি শিশু গাড়িতে দেখতে পায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ওই যুবকরা সদুত্তর দিতে না পারলে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। পরে আরও জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করে। এসময় কুষ্টিয়া পুলিশের সাথে যোগাযোগ করে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অপহরণের পর কুষ্টিয়া সদর থানায় ওই শিশুটির পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছিল। ওসি জানান, খবর পেয়ে কুষ্টিয়া থানার পুলিশ ও অপহৃত শিশুটির পরিবারের লোকজন বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর থানায় আসেন। নিয়মানুয়ায়ী ওই শিশুটিকে পরিবারের কাছে ও আসামিদের কুষ্টিয়া পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় শিশু সুমাইয়াকে ফিরে পেয়ে তার মা শ্যামলী আক্তার কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, বুধবার আত্মীয় পরিচয় দিয়ে দুই যুবক বাড়িতে আসে। এরপর সুমাইয়াকে আইসক্রিম কিনে দেয়ার কথা বলে তাকে নিয়ে বাড়ি থেকে নিয়ে যায় তারা। পরে তার স্বামীর মোবাইল ফোনে সুমাইয়ার মুক্তিপন হিসেবে ১০ লাখ টাকা দাবি করে অপহরনকারীরা। এরপর বিকেলে কুষ্টিয়া থানায় জিডি করা হয়।
6