text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
স্বরূপকাঠির মিয়ারহাট সংলগ্ন কালীবাড়িখালে জমে উঠেছে তরমুজের হাট। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার বসে এই হাট। গায়ে গা ঘেঁষে দাঁড়ানো শত শত নৌকা আর ট্রলারে সাজানো রয়েছে থরে থরে তরমুজ। সেখানে বিকিকিনির মধ্যে নান্দনিক এক দৃশ্য উপভোগ করছে মানুষ।
প্রতিবছর তরমুজের মৌসুমে জমে ওঠে ঐতিহ্যবাহী এই ভাসমান হাট। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ক্রেতা-বিক্রেতারা আসেন এই হাটে। এ হাট থেকে প্রায় প্রতিদিনই কোটি টাকার তরমুজ রাজধানীসহ দেশের বিভিন্ন মোকামে চালান দেওয়া হয়।
মিয়ারহাট বন্দরের ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, এই হাট থেকে সড়ক ওনৌপথে দেশের বিভিন্ন স্থানে তরমুজ চালান দেওয়া হয়। পাইকারদের পাশাপাশি আসেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও।
তরমুজ নিয়ে হাটে আসা চরফ্যাসনের হুমাউন কবির ও গলাচিপার মনজুর আহসান জানান, এবার তরমুজের ফলন ও সাইজ ভালো হয়েছে। তরমুজের দাম ভালো পাওয়ায় গত বছরের করোনাকালীন আর্থিক ক্ষতিও অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন তারা। তরমুজের ভাসমান হাট ঘুরে দেখা গেছে, বড় সাইজের প্রতি ১০০ তরমুজ ৩০হাজার থেকে ৩২ হাজার টাকা, মাঝারি সাইজেরগুলো ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা এভাবে তরমুজের আকার অনুসারে নির্ধারণ করা হয়েছে দাম।
সংশ্নিষ্টরা জানান, এই হাটের মাধ্যমে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয় প্রতি মৌসুমে। চৈত্র থেকে আষাঢ় মাস ভরে চলে এই হাট। ব্যবসায়ীদের জন্য হাটের পরিবেশ অনুকূলে রাখতে সব ব্যবস্থাই থাকে। এতে তারাও বেশ খুশি। সবুজ তরমুজের থরের ফাঁক গলে উঁকি দেওয়া চাষি ও ব্যবসায়ীদের প্রাণবন্ত হাসিও বলছে সেই কথাই। | 6 |
ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। এতে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আটকা পড়ে। রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন জানান, আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটির একটি বগি ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে দুই কিলোমিটার দূরে কেওয়াটখালী ওভারব্রিজের কাছে লাইনচ্যুত হয়। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন বগিটি উদ্ধার করলে এক ঘণ্টা পর বেলা ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে ময়মনসিংহ স্টেশনে আটকাপড়া হাওড় এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। | 6 |
মেহেরপুরের গাংনীতে এক অসহায় বৃদ্ধার বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম। গত বুধবার বিকেলে ইউএনও তাঁর নাজিরকে দিয়ে গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের অসহায় বৃদ্ধা আছিয়া খাতুনের (৭০) বাড়ি খাবার পৌঁছে দেন। আছিয়া খাতুন ওই গ্রামের স্কুলপাড়ার মৃত কলিম উদ্দিনের স্ত্রী।গত মঙ্গলবার সহায়-সম্বলহীন এক বৃদ্ধা আছিয়া খাতুন সম্পর্কে জানতে পারেন মৌসুমী খানম। বয়স বেশি হলেও বেঁচে থাকার জন্য ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন বৃদ্ধা। তাঁকে দেখাশোনা করার মতো কেউ নেই। একমাত্র মেয়েটি বিয়ে হয়ে গেছে। তিনি পান না কোনো সরকারি সুযোগ-সুবিধাও। দুমুঠো ভাতের জন্য প্রতিদিন সকালে তাঁকে বের হতে হয় বিভিন্ন গ্রামে।বৃদ্ধার কথা শুনে ইউএনও ওই বৃদ্ধার বাসস্থান নিজ চোখে দেখবেন বলে আশা ব্যক্ত করেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য যেতে পারেননি। কিন্তু তার পরেও তাঁর নাজিরকে দিয়ে ওই বৃদ্ধার বাড়িতে খাদ্যসহায়তা পাঠিয়ে দেন। | 6 |
জৈন্তাপুর পূর্ব বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার এই অভিযান পরিচালিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চলে।এ সময় তাঁর সঙ্গে ছিলেন নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সুলেমান আহমদ, ব্যবসায়ী রিমাল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল প্রমুখ। | 6 |
আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে আজ রোববার নাটোরে পাঁচটি উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮টি উপজেলায় আজ ভোট নেওয়া হচ্ছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নাটোরে মোট উপজেলা সাতটি। এর মধ্যে আজ প্রথম ধাপে ভোট হবে সিংড়া, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর ও লালপুর উপজেলায়। এর চারটিতেই ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী রয়েছেন। সকালের দিকে কিছু কেন্দ্রে কম ভোটার দেখা গেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে দেখা গেছে, বাগাতিপাড়া উপজেলার জিগরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর সময় বেশ কিছু ভোটার ছিল। সকাল সাড়ে আটটার দিকে ওই কেন্দ্রের সামনে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ ঘটনায় দুজন আহত হন। বিজিবি, র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাগাতিপাড়ায় নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান। বিদ্রোহী প্রার্থী নাটোর-১ আসনের সাংসদ শহীদুল ইসলামের ছোট ভাই অহিদুল ইসলাম। তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় কেন্দ্রটি এখন প্রায় ভোটারশূন্য। বেশ কয়েকজন ভোটার জানান, তাঁরা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন। সকাল নয়টার দিকে বাগাতিপাড়ার নুরপুর মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সোয়া নয়টার দিকে তমালতলা মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে কম ভোটার চোখে পড়ে। ভোট শুরুর আগে থেকেই সিংড়া উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। আজ সকালেও সেই উত্তেজনা দেখা গেছে সেখানে। বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা সিংড়া মহিলা কলেজ কেন্দ্র দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী। এ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম। এখানে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন আদেশ আলী সরদার। উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আদেশ আলী ২০১৬ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় সাংসদ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। বড়াইগ্রাম উপজেলার দ্বারিকুশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বড়াইগ্রাম উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এখানে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও জাতীয় নির্বাচনের দুই মাসের বেশি সময় পর অনুষ্ঠিত এই স্থানীয় সরকার নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক জোটগুলো এই নির্বাচন বর্জন করেছে। এ কারণে এবারের নির্বাচন হচ্ছে অনেকটা একতরফা। ইতিমধ্যে প্রথম ধাপের ১৫টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অনেক জায়গায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী, যাঁরা আওয়ামী লীগেরই নেতা। আর বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও দলটির স্থানীয় নেতাদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এবার সারা দেশে পাঁচটি ধাপে ৪৮০টি উপজেলায় নির্বাচন হবে। প্রথম ধাপে ৮৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গতকাল শনিবার নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, শুক্রবার রাতে ইসি সুনামগঞ্জের জামালগঞ্জ, নেত্রকোনার পূর্বধলা ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভোট স্থগিত করেছে। নাটোর সদর এবং জামালপুরের দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেখানে ভোট হচ্ছে না। আর তিনটি উপজেলার (নীলফামারীর সদর ও জলঢাকা এবং রাজশাহীর পবা) ভোট আদালতের নির্দেশে স্থগিত হয়েছে। এই নয়টি উপজেলায় আজ ভোট হচ্ছে না। বাকি ৭৮টি উপজেলা পরিষদে আজ ভোট নেওয়া হচ্ছে। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপের এই ৭৮টি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০ জন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭টি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২০৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৪৯ জন। প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। | 9 |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের পদপদবি বা ক্ষমতার প্রতি কোনো আকর্ষণ ছিল না। তিনি আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে নিজেকে জাতি গঠনে নিবেদিত করেছিলেন। বৃহস্পতিবার শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ শেখ কামাল স্বপ্ন দেখেছিলেন, ক্রীড়াঙ্গন হবে বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করার অন্যতম মাধ্যম। আজ বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে হারায়। তাই শহীদ শেখ কামালের কথা আজ বিশেষ করে মনে পড়ছে। এর আগে ডিএসসিসি মেয়র শহীদ শেখ কামালের কবরে পুষ্পস্তবক অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামালসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। | 9 |
তুমুল নাটকীয় অবস্থায় আছে যুক্তরাষ্ট্র ও তালেবান শান্তি আলোচনা। প্রায় দুই দশকের যুদ্ধ শেষে যখন উভয় পক্ষই শান্তির পথ হাতড়ে বেড়াচ্ছে, তখনই কাবুলে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা হলো। আফগানরা স্বাধীনতার শতবর্ষ পূর্তির প্রস্তুতি নিচ্ছিল। ওই দিন মার্কিন সৈন্য প্রত্যাহারের চূড়ান্ত ঘোষণাও দেওয়ার কথা ছিল। এসব কিছু ছাপিয়ে আলোচনায় চলে আসে আইসিসের নামে আত্মঘাতী হামলা। শঙ্কা জেগেছিল, এই বুঝি আলোচনা ভেঙে গেল। কিন্তু না, আলোচনা এখনো অব্যাহত আছে। তালেবানদের মুখপাত্র সোহাইল শাহিন গত বুধবার বলেছেন, 'শান্তিচুক্তির খুব কাছাকাছি আমরা।' বোঝাই যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও তালেবান সমঝোতার বিষয়ে আগ্রহী। কাবুলে রক্তক্ষয়ী হামলার পরও যুক্তরাষ্ট্র আলোচনা বাতিল করেনি। তালেবান নেতার ভাইকে হত্যার পরও তালেবানরা জানিয়েছে, আলোচনা চলবে। যদি না কোনো বড় ধরনের বিপর্যয় বা মনোভাবের পরিবর্তন না ঘটে, তবে শেষ পর্যন্ত শান্তিচুক্তি হতে পারে। মূলত, যুদ্ধপরবর্তী ক্ষমতা ভাগাভাগির বিষয়টিই আলোচনা হচ্ছে। আফগানিস্তানের অনেক গুরুত্বপূর্ণ এলাকা এখনো তালেবানদের নিয়ন্ত্রণে। ভবিষ্যতের আফগানিস্তানে তালেবানরা ক্ষমতার কতটা ভাগ পাবে বা বর্তমান আফগান রাজনৈতিক কাঠামো কী ধরনের হবে, এসব নিয়ে দর-কষাকষি হচ্ছে। এমন কথাও প্রচলিত আছে, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে গেলে তালেবানরা দ্রুতই কাবুল দখল করে ফেলতে পারে। আলোচনায় উভয় পক্ষই মনে হয় যুদ্ধ এড়িয়ে ভবিষ্যৎ আফগান রাজনীতির কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে। কাবুলে আত্মঘাতী হামলার পর প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে যে আলোচনা ভেঙে গেলে কারা লাভবান হবে বেশি। শান্তিকে কারা পেছন থেকে আঘাত করছে। ১৮ বছরের যুদ্ধে আফগান মানবজমিনে এখনো ক্ষতচিহ্ন স্পষ্ট। কাবুল নদীতে এখনো রক্তের ধারা দেখা যায়। এমন এক সময় কাবুলে বোমা হামলা হয়েছে, যখন কাশ্মীর নিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি বেশ গরম। ভারত কাশ্মীরকে কার্যত কারফিউ রাজ্যে পরিণত করেছে। কাশ্মীর সংকটে কি মার্কিন-তালেবান আলোচনা বা কাবুলের বোমা হামলা কোনো প্রভাব ফেলতে পারে বা কোনো সম্পর্ক থাকতে পারে? মার্কিন-তালেবান আলোচনার পরিণতি কি কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণে কোনো ভূমিকা রাখতে পারে? আফগান যুদ্ধে সরাসরি তালেবান ও যুক্তরাষ্ট্র বা ন্যাটো লিপ্ত থাকলেও অন্যান্য দেশ পরোক্ষে জড়িত। বড় শক্তি হিসেবে রাশিয়া, চীন, ইরান ও ভারতের স্বার্থও আফগানিস্তানে কারা ক্ষমতায় থাকবে তার ওপর নির্ভরশীল। চীন ও রাশিয়া আঞ্চলিক আধিপত্য বিস্তার ও বাণিজ্যিক কারণে আফগানিস্তানের বিষয়ে আগ্রহী হলেও ভারতের ভূরাজনৈতিক স্বার্থও এখানে বিবেচ্য। পাকিস্তানের সঙ্গে সংঘাতময় সম্পর্ক এবং কাশ্মীর সংকটের কারণে আফগানিস্তানের ভূরাজনীতিতে ভারতও গুরুত্বপূর্ণ হিস্যাদার। আফগান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক এই মুহূর্তে খুবই উষ্ণ। ভারত আফগানিস্তানকে দুই বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করছে। বিভিন্ন স্থানে কনস্যুলেট খুলেছে। আফগান পুলিশ, সামরিক ও গোয়েন্দা সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে। আদর্শ বা মানবিক জায়গা থেকে ভারত আফগানিস্তানকে সহায়তা করছে না। বরং কাবুলে ইসলামাবাদের প্রভাব হ্রাসের জন্য নয়াদিল্লির সহায়তা বাড়ছে। তবে তালেবানরা বরাবরই ভারতের উপস্থিতিকে মেনে নেয়নি। আফগানিস্তানে ভারতের বেসামরিক অপারেশন নির্বিঘ্ন ছিল না মোটেও। ২০০৫ সালে ভারতের উন্নয়নকর্মীদের অপহরণ, দূতাবাস ও কনস্যুলেটে হামলা করেছে তালেবানরা। তালেবানদের এড়িয়েই ভারত আফগানিস্তানে প্রবেশের চেষ্টা করেছ, যেখানে ইরান, রাশিয়া ও চীন তালেবানদের সঙ্গে সম্পর্ক রাখছে। পাকিস্তান তো তালেবানদের স্রষ্টা। আফগান-নীতিতে ভারত যুক্তরাষ্ট্রের অনুগামী ছিল। কিন্তু তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরুর পর ভারতে কি আফগান রাজনীতিতে মিত্রহীন হয়ে পড়ছে? যুক্তরাষ্ট্র চলে গেলে ভারত সেখানে একা হয়ে পড়বে। এদিকে আলোচনা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই আলোচনাকে খুবই ইতিবাচক বলে মন্তব্য করেছেন। জটিল ভূরাজনীতির কারণে ভারত সম্ভবত আরও একবার আফগান-নীতিতে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে। ১৯৮০ সাল থেকে ভারত সোভিয়েত রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে প্রেসিডেন্ট নজিবুল্লাহকে সমর্থন করেছে। ১৯৮৮ সালে ভারতের এক্সটার্নাল ইন্টেলিজেন্সের প্রধান এ কে ভার্মা ততকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিশ্চিত করেছিলেন, সোভিয়েত ইউনিয়নের সহায়তায় নজিবুল্লাহ দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকবেন। সোভিয়েতের পতনের পর ১৯৯২ সালে নর্দান অ্যালায়েন্স কাবুল দখল করলে ভারত তাদের স্বীকৃতি দেয়। কিন্তু ১৯৯৬ সালে তালেবানরা পাকিস্তানের সমর্থনে নর্দান অ্যালায়েন্সকে হটিয়ে ক্ষমতা দখল করলে ভারত বৈরী হয়। ১৯৯৯ সালে পাকিস্তানভিত্তিক তালেবানরা ভারতীয় যাত্রীবাহী বিমান ছিনতাই করে কান্দাহার নিয়ে যায়। জইশ-ই-মুহাম্মদ নেতা মাসুদ আজহারের মুক্তির বিনিময়ে বিমানসহ যাত্রীদের ছেড়ে দেয় তালেবানরা। আফগানিস্তানে যদি আবার তালেবানরা ক্ষমতায় ফিরে আসে বা ক্ষমতার ভাগ পায়, তবে তা হবে ভারতের স্বার্থের বিরুদ্ধের ব্যাপার। তালেবানদের আবার ক্ষমতায় ফেরা বিজয় হিসেবেই গণ্য হবে। পাকিস্তানিও তখন কাশ্মীরের দিকে মন দিতে সক্ষম হবে, যেহেতু তার পেছনে থাকবে আফগান সমর্থন ও লোকবল। তাই কাবুলে তালেবানদের ফেরা কখনোই ভারতের জন্য স্বস্তির হবে না; বরং আফগানিস্তানে পাকিস্তানবিরোধী শক্তি ক্ষমতায় থাকলে উভয় সীমান্তে পাকিস্তানকে চাপে রাখতে পারবে ভারত। কিন্তু যদি তা না হয়, উল্টো ভারতই চাপে পড়ে যাবে। নরেন্দ্র মোদির সরকার তখন কাশ্মীর নিয়ে বড় ধরনের মুশকিলে পড়তে পারে। তখন কাশ্মীরের স্বাধীনতাকামীদের জঙ্গি বা সন্ত্রাসী বলে চিহ্নিত করার যে ধূম্রজাল ভারত তৈরি করেছে, তা আর করতে পারবে না। সর্বশেষ, শান্তি আলোচনায় উভয় পক্ষ আশাবাদী হলেও বেশ কিছু বিষয়ের নিষ্পত্তি করতে হবে চুক্তিতে। মূলত, শীর্ষ ছয় তালেবান নেতা আলোচনায় আসছেন। তালেবানদের অনেক সাধারণ যোদ্ধাই জানে না আলোচনায় কী হচ্ছে। এমনকি তারা যুদ্ধ করে মার্কিন বাহিনীকে আফগানিস্তান থেকে বের করে দেওয়ার পক্ষে। তাই এখনো অনেক কিছু মীমাংসা করার বাকি। আগামী মাসে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনকে ঘিরে আফগান নীতিনির্ধারকেরা দ্বিধাবিভক্ত। এক পক্ষ চাইছে শান্তি আলোচনার জন্য নির্বাচন পিছিয়ে দিতে, অপর পক্ষ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠানের পক্ষে। এ অবস্থায় নানা পক্ষ সক্রিয় হতে পারে শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার জন্য। এখনো আফগানিস্তানে আল-কায়েদা ও আইসিসের পদচিহ্ন রয়েছে। তবে বোমা হামলার দায় আইসিস স্বীকার করলেও এ থেকে তাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই; বরং লাভ হবে অন্য কোনো পক্ষের। ফায়দা হবে সেই পক্ষের, যারা চায় না আফগানিস্তানে শান্তি ফিরে আসুক, যারা আফগানিস্তানের আগুনে আলু পুড়িয়ে খেতে চায়। ড. মারুফ মল্লিক: ভিজিটিং রিসার্চ ফেলো, ইনস্টিটিউট অব ওরিয়েন্ট অ্যান্ড এশিয়ান স্টাডিজ, ইউনিভার্সিটি অব বন | 8 |
যে কোনো পোশাকেই তিনি মঞ্চে উঠে যেতে পারেন, এ প্রমাণ আগেও কয়েকবার দিয়েছেন প্যারিস হিলটন। নিজের বাড়ির পেছনের উঠানে আরেকবার সেটিই দেখিয়ে দিলেন এই অভিনেত্রী, গায়িকা ও ডিস্ক জকি।গত শনিবার ছিল প্যারিস হিলটনের ব্রাইডাল শাওয়ার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বাড়ির পেছনের উঠানে নিকটজনকে নিয়ে একটা পার্টির আয়োজন করেন তিনি। জায়গাটিকে সাজান অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থিমে। আর সেই অনুষ্ঠানেই মজা করে তিনি আর তাঁর ভাইয়ের বউ টেসলা পরেছিলেন টয়লেট পেপার দিয়ে বানানো বিয়ের পোশাক। পাঁচ মিনিটের মধ্যে তাঁদের পেঁচিয়ে ফেলা হয় টয়লেট পেপার দিয়ে। টয়লেট পেপার অবশ্য বেশিক্ষণ গায়ে রাখতে পারেননি তাঁরা। প্যারিসের কুকুরগুলো কিছুক্ষণের মধ্যে তা চিবিয়ে সাবাড় করে ফেলে। এদিন তাঁর মূল পোশাক ছিল গত শতকের ৮০-এর দশকের হাতাকাটা লম্বা ওয়েডিং গাউন। মাথায় সাদা ব্যান্ড। পায়ে ছিল পাম শু, চোখে হার্ট আকৃতির চশমা। টেসলার জামাটা ছিল মেঝে পর্যন্ত লম্বা। ফেব্রুয়ারি মাসে কার্টার রিউমের সঙ্গে আংটি বদল করেন প্যারিস। নির্জন এক দ্বীপে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু তাঁর ঘনিষ্ঠজনেরা। ২০২০ সালে গোল্ডেন গ্লোবের এক পার্টিতে তাঁদের পরিচয়। মহামারিতে তাঁদের সেই সম্পর্কটা গাঢ় হয়। অন্য সময়ে হলে প্রায় পাঁচ বছর লেগে যেত। এ সময়টা প্যারিসের দরকারও ছিল। কেননা, এর আগে বছরে প্রায় ২৫০ দিন ব্যবসার জন্য ঘুরে বেড়াতে হতো তাঁকে। গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, 'এই প্রথম ঘোরাঘুরি বন্ধ করে আমাকে ঘরে বসে থাকতে বাধ্য করা হয়। আমরা আরও কাছাকাছি হতে পেরেছি।' এর মধ্যে তাঁর সন্তান জন্মের গুজব রটে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'ঘটনা সত্য নয়। আমি বরং বিয়ে পর্যন্ত অপেক্ষা করব। নিজেকে প্রস্তুত করছি। কারণ আমার একসঙ্গে দুটি সন্তান চাই, একটি ছেলে, একটি মেয়ে।' | 2 |
বাংলাদেশ ও ভারতের শীর্ষ কর্মকর্তারা পি কে হালদারসংক্রান্ত তথ্য আদান-প্রদান করবেন বলে সিদ্ধান্ত ঢাকা ও দিল্লির। সূত্রের খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রণালয়কে জানানো হয়েছে- পি কে হালদারের পুরো বিষয়টি 'গোপনীয়তা' মেনে সামাল দিতে হবে। দিল্লিও সেভাবেই সব পদক্ষেপ নিচ্ছে। প্রসঙ্গত, তিন দিনের রিমান্ড শেষে ইডি আদালতে জানায়, ধৃতদের মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের ভিড় হচ্ছে। আদালতের কাছে আবেদন ধৃতদের ইডি দপ্তরে এসে মেডিকেল পরীক্ষার নির্দেশ দেয়া হোক চিকিৎসককে। সংশ্লিষ্টরা বলেছেন, ভারতসহ পশ্চিমবঙ্গের অন্যান্য ক্ষেত্রে ইডির তথ্য যে পদ্ধতিতে পাওয়া যায়, পি কে হালদারের ইস্যুতে তার ব্যতিক্রম। কোনো না কোনো সূত্র মারফত কিছু না কিছু তথ্য সংবাদ মাধ্যম পেয়ে থাকে। পি কে হালদারের ক্ষেত্রে কেন তথ্য পাওয়ার সব রাস্তা বন্ধ করেছে ইডি? ধৃতদের মেডিকেল পরীক্ষার জন্য বাইরে পর্যন্ত বের করাই বা বন্ধ করা হলো কেন- এমন প্রশ্নের জবাব ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রের কাছে জানতে চাওয়া হয়। চলতি সপ্তাহের শেষ তিন দিনে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী ও এক নেতাকে জেরা করছে। সেই জেরার প্রশ্নের কিছু অংশ সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। অতীতে ইডির তদন্তের ক্ষেত্রেও দেখা গেছে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, ইডি কখন কোথায় তল্লাশিতে যাচ্ছে। পি কে হালদারের ক্ষেত্রে ব্যতিক্রমী কেন- প্রশ্নের উত্তরে বিশ্বস্ত সূত্রটি জানায়, ওপরের নির্দেশ আছে- পি কে হালদারের মামলাটি গোপনভাবে তদন্ত করতে হবে। পি কে হালদারসহ ধৃতরা গ্রেপ্তারের পর স্বাস্থ্য পরীক্ষা করানোর সময় সংবাদমাধ্যম পি কে হালদারদের পেয়েছিল একবার। সংবাদমাধ্যমে তা প্রকাশিত হতেই নড়েচড়ে বসে বাংলাদেশের একটি অংশ। সঙ্গে সঙ্গে তা জানানো হয় দিল্লিকে। দিল্লি দ্রুত নির্দেশ দেয় ইডিকে। এরপর থেকেই ইডি সেই মতে চলতে শুরু করে। এমনকি পি কে হালদারদের তল্লাশির কথাও গোপন রাখে। বিরাট বহর নিয়ে এলাকায় ঢোকার কয়েক ঘণ্টা পর অশোকনগরের বাসিন্দারা সংবাদমাধ্যমকে জানালে তবেই জানতে পারে সংবাদমাধ্যম এবং প্রকাশ্যে আসে। পরবর্তীকালে পি কে হালদারকে আদালতে তোলা হলে তখনো সংবাদমাধ্যম পি কে হালদার এবং তার ভাই প্রাণেশের সঙ্গে কথা বলে। পি কে হালদার ও প্রাণেশের বক্তব্য প্রকাশ্যে আসায় নাখোশ হয় ঢাকার অংশটি। ঢাকার এত আপত্তি কিসের- প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকায় যোগাযোগ করা হলে অধিকাংশ সূত্র জানান, তারা বিষয়টি জানেনই না। গত তিন দিনে ঢাকার একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে ব্যতিক্রমী উত্তর মিলেছে মুষ্টিমেয় কয়েকজন সূত্রের কাছে। এই অংশের দাবি বাংলাদেশের শীর্ষমহল চায় না কিছু অফিসার ছাড়া পি কে কাণ্ড কেউ জানুক। এই সূত্রের আরো দাবি, ঢাকা চায় পি কে হালদারের থেকে যথা সম্ভব তথ্য উদ্ধার করুক ইডি কিংবা ভারতীয় তদন্তকারী সংস্থারা। দিল্লি সেগুলো ঢাকাকে দিলে ঢাকার পক্ষে ক্রস চেক করতে সুবিধা হবে। | 6 |
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় তৃতীয় দফায় অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাতের আশঙ্কায় ও হুমকিসহ প্রচারণায় বাধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার পাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান এই সংবাদ সম্মেলন করেন। এমন অবস্থায় তিনি নির্বাচন অফিসসহ প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি না হলে সংঘাতের ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। অবিলম্বে এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। বিডি প্রতিদিন/এমআই | 6 |
নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগীরা চরম পন্থা বেছে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শুধু বিএনপি নয়, তাদের সঙ্গে স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াত, যুদ্ধাপরাধী, জঙ্গিগোষ্ঠী বাংলা ভাই ও তাদের দোসররা যুক্ত হয়েছে।একসঙ্গে মিলে তারা চরম পন্থা বেছে নিতে পারে। সে জন্য সবসময় সতর্ক থাকতে হবে। মসজিদে আজান ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা চলাকালে নির্বাচনী প্রচারে মাইক বন্ধ রাখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এইচ টি ইমাম। বিএনপি-জামায়াত ও তাদের সঙ্গীরা নীলনকশা অনুযায়ী নির্বাচনের আগ মুহূর্তে সংঘর্ষের পথ বেছে নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী মাঠে না থেকে সর্বত্রই তারা সন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে। আওয়ামী লীগসহ অন্যান্য গণতান্ত্রিক দল ও জোটের কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করছে। কোথাও কোথাও শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। নিজেরা হামলা ও সহিংসতা চালিয়ে উল্টো নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ করছে। এমনকি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সারাদেশে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের ওপর হামলার পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর এ পর্যন্ত বিএনপি-জামায়াত সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে ইউসুফ আল মামুন, মোহাম্মদ হানিফ, ইসহাক হোসেন, জামাল উদ্দিন ও তোফাজ্জল হোসেন মণ্ডল নামে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে হত্যা করেছে। তাদের হামলায় আড়াইশ'র বেশি নেতাকর্মী ও সমর্থক গুরুতর আহত হয়েছে। রোববার সকালে আসাদুজ্জামান নূর টেলিফোনে জানান, তার নির্বাচনী এলাকা নীলফামারীতে বড় ধরনের হামলা করা হয়েছে। প্রতিদিনই এ ধরনের সন্ত্রাসী হামলার তথ্য পাচ্ছি। এইচ টি ইমাম আরও বলেন, সারাদেশে আওয়ামী লীগের গাড়িবহরে হামলা, পেট্রোল বোমা নিক্ষেপসহ নানা নাশকতা চালানো হচ্ছে। একইসঙ্গে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের ওপর হামলার খবর আসছে। বিএনপি-জামায়াত ২০০১ সালের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের পথ বেছে নিয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ২৪টি জায়গায় হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে, ১১টি গাড়িবহর ও দুটি পুলিশ ভ্যানে হামলা চালানো হয়েছে। তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান, এ ধরনের সন্ত্রাসী হামলা ও সহিংসতার সঙ্গে জড়িত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের তালিকা এবং তখনকার অত্যন্ত শক্তিশালী সংগঠন যুব শিবির যে তালিকা প্রণয়ন করেছিল, সেই তালিকায় মির্জা ফখরুলের নাম নেই। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর কিছু ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হয়েছে। তখন মির্জা ফখরুল মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট নিয়েছেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মির্জা ফখরুলের বাবা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধের শেষদিকে তিনি যখন দেখলেন দেশ স্বাধীন হওয়ার পথে তখন পরিবার-পরিজন নিয়ে ভারতে পাড়ি জমান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া প্রমুখ উপস্থিত ছিলেন। | 6 |
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয়য়ের তদন্ত কমিটি।রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও নিযুক্ত তদন্তকারীকর্মকর্তা লায়লা ফেরদৌস হিমেল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, 'সেই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ তদন্ত কমিটির হাতে এসেছে। সিসিটিভি ফুটেজে চুল কাটার দৃশ্য দেখা গেছে। এ থেকে শিক্ষার্থীদের চুল কাটার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।' তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে এ বিষয়ে শেষ বৈঠকের পর আগামীকালের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হতে পারে। তদন্ত কমিটির প্রধান শিক্ষক লায়লা ফেরদৌস আরও বলেন, 'বিক্ষুব্ধশিক্ষার্থীরা অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনের গেটে তালা দেয়ায় সিসিটিভি ফুটেজদেখতে পারিনি। বুধবার রাতে শিক্ষার্থীরা অল্প সময়ের জন্য গেট খুলে দিলেতড়িঘড়ি করে ক্যাম্পাসে গিয়ে ফুটেজ সংগ্রহ করেছি। শিক্ষার্থীদের কয়েকজনের কাছেও এমন ফুটেজ ছড়িয়ে গেছে বলেও আমার ধারণা।' এদিকে, ১৪ জন শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় মঙ্গলবার গঠিত তদন্তকমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কর্মকর্তাআরমান শোভন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুন চন্দ্র রায়, ম্যানেজমেন্টস্টাডিজ বিভাগের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং সংগীত বিভাগের প্রভাষকরওশন আলম। চুল কেটে দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। বুধবার থেকে ওই শিক্ষিকার স্থায়ী বহিষ্কারের দাবিতে অনশন শুরু করে শিক্ষার্থীরা। | 6 |
ন্যান্সি। তারকা কণ্ঠশিল্পী। সম্প্রতি নতুন সঙ্গীতায়োজনে 'বৃষ্টিভেজা রাত' শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে- 'বৃষ্টিভেজা রাত' গানটি নতুনভাবে উপস্থাপনের ভাবনা কেন করলেন? অনেক আগে এই গানে একক কণ্ঠ দিয়েছিলাম। গল্পনির্ভর বর্ষার গানটির কথা অসাধারণ। তাই ভাবলাম নতুন সঙ্গীতায়োজনে শ্রোতাদের কাছে গানটি পরিবেশন করলে মন্দ হয় না। এটি প্রকাশের পর আমার পরিকল্পনাই সত্যি হয়েছে। একক কণ্ঠের পর নতুনভাবে দ্বৈত কণ্ঠের গানটি শুনে অনেকেরই ভালো লেগেছে। মনতোষ মধুরের কণ্ঠ গানে ভিন্ন মাত্রা যোগ করেছে। এ ছাড়া অভি আকাশের সুরে মুশফিক লিটু সম্পূর্ণ নতুন আঙ্গিকে সঙ্গীতায়োজন করেছেন। সাম্প্রতিক সময়ে দ্বৈত গানে তরুণ শিল্পীদের প্রাধান্য দিচ্ছেন- কারণ কী? শ্রুতিমধুর গায়কীর প্রাধান্য আমি সবার আগে দিয়ে থাকি। গায়কী ভালো হলে শিল্পী নবীন না প্রবীণ, তা দেখার কোনো প্রয়োজন পড়ে না। সবসময় চেষ্টা করেছি সবার সঙ্গে গান গাইতে। তাছাড়া তরুণ বা নতুন শিল্পীরা ভালো গাইতে পারেন না- এটা ভাবলে ভুল হবে। নিজেও তো একসময় নতুন ছিলাম। সেই সময় তারকা শিল্পীদের সঙ্গে গান গাওয়ার ইচ্ছা আমারও করত। তাই যেসব সম্ভাবনাময় শিল্পী আমার সঙ্গে গান করতে চান, তাদের নিরাশ করিনি। আগামীতে তারকা শিল্পীদের সঙ্গে কোনো দ্বৈত গান প্রকাশ পাবে কি? কখনোই বলিনি তারকা খ্যাতি পাওয়া বা জনপ্রিয় শিল্পীদের সঙ্গে দ্বৈত গান করব না। কিন্তু এখন প্রতিষ্ঠিত শিল্পীরা একক গানের দিকেই বেশি ঝুঁকছেন। তরুণ মডেল নিয়ে মিউজিক ভিডিও নির্মাণে তাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, প্লেব্যাকেও দেখি গ্রুপিং চলে। বেশিরভাগ সঙ্গীত পরিচালক নিজ নিজ সার্কেলের শিল্পীদের দিয়েই গান তৈরি করছেন। ব্যক্তিগতভাবে কোনো সার্কেল মেনে গান করি না। পরনির্ভরশীল শিল্পীরা টিকে থাকে না। এ কারণেই অনেকদিন কোনো তারকা শিল্পীর সঙ্গে গান বা অ্যালবাম করা হয়নি। আজকাল টিভি আয়োজনেও আপনাকে কম দেখা যায়, এর কারণ কী? টিভি অনুষ্ঠানে অংশ নিতে হলে যতটা সময় দিতে হয়, ততটা সময় দেওয়া কঠিন। একটি অনুষ্ঠানের পরিবর্তে বেশকিছু নতুন গানে কণ্ঠ দেওয়া যায়। এ জন্য বিশেষ দিবস ছাড়া টিভি অনুষ্ঠানে অংশ নেওয়া কমিয়ে দিয়েছি। বর্তমান ব্যস্ততা কী নিয়ে? নতুন কয়েকটি গানের কাজ শেষ করেছি। এগুলো নির্দিষ্ট সময় পরপর প্রকাশ হবে। আর স্টেজ শোও চলছে। কিছুদিনের মধ্যেই দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে। আশা করছি, ভালো একটি সফর শেষ করে দেশে ফিরতে পারব। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে সেভাবে পাওয়া যাচ্ছে না কেন? ফেসবুক ব্যবহার শুরু করেছিলাম আত্মীয়-স্বজন ও কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য। কিন্তু ফেক আইডির জটিলতা ও বিভিন্ন কারণে আমার আইডি বন্ধ করে দিয়েছি। এখন আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পেজের মাধ্যমে যোগাযোগ রক্ষা হয়। কিন্তু তারপরও দেখছি সমস্যা রয়েই গেছি। অনেকেই আমার লাইভের ভিডিও ইউটিউবে আপলোড করে দিচ্ছে। সবাইকে আমার ফেক আইডি সম্পর্কে সাবধান থাকতে বলছি। আমার কোনো ফেসবুক আইডি নেই। এখন শুধু পেজ চালাচ্ছি। অদূর ভবিষ্যতে আপনার মেয়ের সঙ্গে কোনো দ্বৈত গানে কণ্ঠ দেবেন কি? কয়েক মাস আগে আমার বড় মেয়ে রোদেলা কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছে। পরিবারের উৎসাহে তার একটি গান প্রকাশিত হয়েছে। সঙ্গীতাঙ্গনের অনেক মানুষ সেই গানের প্রশংসাও করেছেন। সামনে তার সঙ্গে নতুন কোনো গানে কণ্ঠ দেব কি-না তা সময় বলে দেবে। মা হিসেবে এতটুকু চাওয়া, রোদেলা নিজের গতিতে চলুক। আমি কোনো চাপ দিতে চাই না। তাকে সহযোগিতা করতে চাই। কোনো কিছু চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নই। ও ভালো যে কাজটিই করবে, তার সঙ্গে আমি আছি। | 2 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ থেকে তরুণদের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর। রোববার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর তরুণ প্রজন্মের প্রতি এই আহ্বান জানান তিনি। অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বলেন, 'আমাদের আজকের তরুণ প্রজন্ম যারা রাজনীতি করতে আগ্রহী বা রাজনীতি করছেন কিংবা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চান তারা যেন ক্ষমতা ও সকল ধরনের লোভ লালসায় না পড়েন। জনগণের সেবার মাধ্যমে তারা যেন জাতির পিতার আদর্শকে খুঁজে পান এবং ধারণ করেন।তাদের মাধ্যমেই চিরকাল এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর আদর্শ বহমান থাকবে।' বিডিইউ উপাচার্য বলেন, 'মাত্র সাড়ে তিন বছর সময়ে বাংলাদেশকে একটি শক্ত অর্থনীতির ভিত তৈরি করে দিয়েছিলেন জাতির পিতা। তিনি বেঁচে থাকলে আমরা অনেক আগেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হতাম। কিন্তু দেরিতে হলেও তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।' এদিন গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে মাননীয় উপাচার্যের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আশরাফ উদ্দিন,সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো:আশরাফুজ্জামান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা আক্তার-সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। | 6 |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের কথিত 'গেস্টরুমে' নির্যাতনের শিকার হয়ে জ্ঞান হারিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আখতার হোসেন। গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থতার কারণে নির্দিষ্ট সময়ে গেস্টরুমে না আসায় ডেকে নিয়ে তাঁকে নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে তিনি আরও অসুস্থ হয়ে যান। পরে গণরুমে পাঠালে সেখানে তিনি জ্ঞান হারান। এ বিষয়ে আখতার হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন।আখতারের লিখিত অভিযোগপত্র থেকে জানা যায়, এ ঘটনায় নেতৃত্ব দেওয়া অভিযুক্তরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাইফুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সাইফুল ইসলাম রোহান, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ বিভাগের ইয়ামিন ইসলাম, সাইকোলজি বিভাগের ওমর ফারুক শুভ। তাঁরা সবাই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।জানা যায়, অভিযুক্তরা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী আবু ইউনুস ও রবিউল ইসলাম রানার অনুসারী। ইউনুস ও রানা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।আবু ইউনুস বলেন, 'এ বিষয়ে আমরা কিছুই জানি না। হল প্রশাসনের প্রতি উদার্ত আহ্বান থাকবে, যেন দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।'রবিউল ইসলাম রানা বলেন, 'এ বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নেই। প্রশাসনের প্রতি আহ্বান থাকবে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার।'সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১০টায় তথাকথিত গেস্টরুম ছিল। অন্যরা গেস্টরুমে এলেও আখতার অসুস্থ থাকায় গেস্টরুমে আসেননি। রাজু, কাজল, ইয়ামিম, সাইফুল, রোহান ও শুভ তাঁকে ডেকে গেস্টরুমে না আসার কারণ জানতে চাইলে তিনি অসুস্থতার কথা জানান। এর উত্তরে অভিযুক্তরা তাঁকে বলেন, 'কিসের অসুস্থ তুই? তোকে বিকেলে কলা ভবনের সামনে দেখলাম!' কথা বলার সময় তার হুডির টুপি মাথায় থাকলে, তাকে গালি দিয়ে বলে, 'তুই গেস্টরুমের কালচার জানস না! তুই জ্বলন্ত লাইটের দিকে আধা ঘণ্টা তাকিয়ে থাকবি।' ১০ মিনিট তাকিয়ে থাকার পর সে আরও অসুস্থ হয়ে পড়লে তাঁকে ব্যাচমেটের সাহায্যে গণরুমে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে আখতার অজ্ঞান হয়ে গেলে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাঁর ইসিজি, কোভিড টেস্ট ও প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে পাঠিয়ে দেন।আখতার জানান, তাঁর বাবা সাত দিন আগে স্ট্রোক করেছেন এবং ছোট ভাই দিনমজুরের কাজ করে সংসার চালাচ্ছে, যার কারণে তিনি আগে থেকেই মানসিক ট্রমার ভেতরে ছিলেন।হল প্রভোস্টকে এ বিষয়ে জানালে তিনি নির্যাতনের শিকার শিক্ষার্থী আখতারের সঙ্গে দেখা করে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।এ বিষয়ে আখতার হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুল বাছির বলেন, 'এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। সেই আলোকে অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।'এ সময় আবদুল বাছির ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, 'এত রাতে বিজয় একাত্তর হলে আসতে হয়েছে, বিষয়টা খুবই দুঃখজনক। ছাত্রলীগের প্রতি আহ্বান থাকবে সবকিছুতে ইতিবাচক ভূমিকা রাখার।' | 6 |
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে এখনও শুরু হয়নি করোনা পরীক্ষা। যান্ত্রিক জটিলতার কারণে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে পরবর্তী তিনদিন শজিমেকে করোনা পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় জেলা স্বাস্থ্য দপ্তর। অথচ টানা ৬দিন অতিবাহিত হলেও এখনও চালু করতে পারেনি পরীক্ষা। গত ২০ এপ্রিল থেকে বগুড়া শজিমেকের আরটি পিসিআর ল্যাবে আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষা শুরু করা হয়। তখন থেকে এই প্রথম শজিমেকে করোনা পরীক্ষা দীর্ঘদিন বন্ধ রয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন ভোরের কাগজকে বলেন, শজিমেকের আরটি পিসিআর ল্যাবে যান্ত্রিক জটিলতা সমাধানে আরও সময় লাগবে। তাই কবে নাগাদ আবার পরীক্ষা চালু করা যাবে তা এখনও সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে দ্রুত সমাধানে আমাদের টিম কাজ করে যাচ্ছে। এদিকে, বগুড়ায় মূল আরটি পিসিআর ল্যাব বন্ধ থাকলেও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে এবং শজিমেকের জিন এক্সপার্ট মেশিনে সীমিত আকারে করোনা পরীক্ষা চলছে। | 6 |
দুই মাস আগে পোশাক কারখানা থেকে চাকরিচ্যুত হয় মো. হৃদয়। তার ধারণা, ফ্লোর ইনচার্জ নাজমুল হকই এ জন্য দায়ী। একই কারখানার কর্মী মাসুদ হাসানের অবৈধ সম্পর্কের তথ্য ফাঁস হওয়ায় সে কর্মস্থল ও সংসারে বিপাকে পড়ে। এর জন্যও নাজমুলকে দায়ী করা হয়। এর পর ক্ষুব্ধ দুই যুবক তাকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় উপর্যুপরি ছুরিকাঘাতে নাজমুলের মৃত্যু হয়।
তবে যেসব ঘটনায় 'দোষী' ভেবে নাজমুলকে হত্যা করা হয়, সে জন্য তিনি মোটেই দায়ী ছিলেন না। দুই যুবকের ভুল টার্গেট হয়ে প্রাণ যায় তার। ওই ঘটনার তদন্ত ও আসামিদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে এসেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার আনিচ উদ্দীন সমকালকে বলেন, হত্যায় সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছে। তাদের মধ্যে দু'জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ৩০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ঢাকা উদ্যান এলাকায় খুন হন নাজমুল হক। এ ঘটনায় আদাবর থানায় মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত শুরু করে ডিবির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। পরে ডিবি মামলাটির তদন্তভার নেয়। এক পর্যায়ে রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মাসুদ ও সাগরকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যে পরে হৃদয়কে ধরে ফেলে ডিবি।
তদন্তসংশ্নিষ্টরা জানান, ঢাকা উদ্যান এলাকার সাইনেস্ট গার্মেন্টসের কর্মী ছিলেন নাজমুল হক। গ্রেপ্তার মাসুদ ও হৃদয় ওই কারখানাতেই কাজ করত। তাদের মধ্যে হৃদয়ের বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে প্রায়ই চাপাতি নিয়ে কর্মস্থলে যেত। ঠিকমতো কাজ করত না। কর্মকর্তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ত। এক পর্যায়ে তাকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। তবে সে ভেবে নেয়, ফ্লোর ইনচার্জ নাজমুলই কর্তৃপক্ষকে উল্টাপাল্টা বুঝিয়েছেন। এ কারণেই চাকরি গেছে তার। ফলে সে মনের মধ্যে ক্ষোভ পুষে রেখেছিল।
মাসুদের চলাফেরাও ছিল বখাটেদের সঙ্গে। সম্প্রতি সে কারখানার এক কর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তার স্ত্রীও পোশাক কর্মী। তিনি স্বামীর কর্মকাণ্ড সম্পর্কে জানার পর সংসারে অশান্তি শুরু হয়। অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান। এসব নিয়ে চাপে থাকা মাসুদ ভেবে নেয়, নাজমুলই তার অবৈধ সম্পর্কের তথ্য ফাঁস করেছেন। সেও প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। এ পর্যায়ে হৃদয়ের সঙ্গে তার আলাপ হয়। তারা দু'জনে মিলে নাজমুলকে হত্যার পরিকল্পনা করে।
হৃদয় তার ভাগ্নে সাগরকে এতে যুক্ত করে। সাগর পেশায় অটোরিকশাচালক। ঘটনার রাতে নাজমুল কর্মস্থল থেকে বের হওয়ার পর তারা পিছু নেয়। সামান্য এগোতেই তার ওপর হামলা চালানো হয়। তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা সাইকেল নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। গ্রেপ্তার তিনজন ছাড়াও অন্তত দু'জন এ হত্যায় বিভিন্নভাবে জড়িত।
তদন্ত সূত্র জানায়, সাইকেলটি উদ্ধার করা হয়েছে। মাসুদ ও সাগর সোমবার আদালতে জবানবন্দি দিয়েছে। এর পর তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হৃদয়কে আজ মঙ্গলবার আদালতে হাজির করার কথা রয়েছে।
| 6 |
কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট পুনর্গণনার আবেদন জানিয়ে করা মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। এদিকে বিচারপতি চন্দকে এই মামলা থেকে সরানোর দাবি জানানোয় তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে বলেছেন কলকাতা হাইকোর্ট। বিচার ব্যবস্থাকে কলুষিত করার দায়ে এই জরিমানা ধার্য করা হয়েছে মমতার বিরুদ্ধে। জরিমানার এই অর্থ রাজ্য বার কাউন্সিলকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তা কোভিড চিকিৎসায় ব্যবহার করা হবে। এর আগে বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে কৌশিক চন্দকে মামলা থেকে সরানোর আবেদন জানিয়েছিল তৃণমূল। সেই আবেদন খারিজ হয়ে যায় আদালতে। তবে ক্রমাগত যেভাবে তৃণমূল নেতা-নেত্রীরা ব্যক্তিগতভাবে বিচারপতিকে আক্রমণ করছিলেন, তার প্রেক্ষিতে শেষ পর্যন্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। আইনজীবী থাকাকালীন বিজেপির হয়ে একাধিক মামলা লড়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। সেই কৌশিক চন্দের বেঞ্চেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মামলা শুনানির জন্য যায়। যা নিয়ে তৃণমূলের তরফে প্রবল আপত্তি জানানো হয়। বলা হয়- বিচারপতি চন্দ এই মামলার শুনানি করলে, সেখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। কারণ, মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে যিনি রয়েছেন, সেই শুভেন্দু অধিকারী বিজেপি নেতা। আর তার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বিচারপতির। এমনকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কৌশিক চন্দর একটি ছবি পোস্ট করে এ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এর পরই মমতা বন্দ্যোপাধ্যায় তার আইনজীবী সঞ্জয় বসুর মাধ্যমে বিচারপতি কৌশিক চন্দকে এই মামলা থেকে সরে যেতে আবেদন করেছিলেন। এই আবেদনের প্রেক্ষিতে একজন বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় বলে জানান বিচারপতি কৌশিক চন্দ। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে। | 3 |
মাঝ আকাশে হার্ট অ্যাটাকের শিকার হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) সম্পূর্ণ লাইফ সাপোর্টে কোমায় রয়েছেন। রবিবার (২৯ আগস্ট) তার পরিবার বিষয়টি নিশ্চত করেন। শুক্রবার (২৬ আগস্ট) হঠাৎ বিমানে তিনি অসুস্থ হয়ে যাওয়ায় মধ্য আকাশে থেকে হঠাৎ বিমানটি নাগপুরে অবতরণ করেন। পরে তিনি কোমার পর্যায়ে চলে যান। এ তথ্য জানান হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রোশান ফুলবান্ধে। তিনি বলেন, তখন থেকে তাকে সম্পূর্ণ ভেন্টিলেশনের সহায়তায় বাঁচিয়ে রাখা হয়েছে। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন এক অর্থে 'ক্লিনিক্যালি ডেড'। তার স্বজনরা লাইফ সাপোর্ট এখনই সরিয়ে নিতে চান না। চিকিৎসকদের আরও চেষ্টা চালাতে বলেছেন। এ জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সে দিন ওমানের মাস্কাট থেকে শতাধিক যাত্রী নিয়ে বিজি-০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ অসুস্থ বোধ করেন। পরবর্তীতে বিমানটিকে ভারতের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। আকাশে অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান। একই সময় তিনি কো-পাইলটের কাছে বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে তার নিকটস্থ নাগপুর বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দিলে কো-পাইলটই বিমানটিকে অবতরণ করান। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটিতে ১২৪ জন যাত্রী ছিল। তারা সবাইই নিরাপদে ছিলেন। এদিকে শুক্রবারই আরেকটি ফ্লাইটে করে আট সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরে যায়। মধ্যরাতের পর বিমানটিকে যাত্রীসহ ঢাকার বিমানবন্দরে নিয়ে আসা হয়। | 6 |
পেরুতে আন্দিজ পর্বতমালাসংলগ্ন সড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে ২২ জন নিহত হয়েছেন। এতে আরও ১৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে বৃষ্টির মধ্যে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন বাসটির অধিকাংশ যাত্রী। বার্তা সংস্থা এএফপিকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানী লিমার ৬০০ কিলোমিটার উত্তরে হুয়ারেজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় একটি টিভি চ্যানেল জানায়, বাসটির অধিকাংশ যাত্রী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন। গত রোববার পেরুর নতুন প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ভোট দেন দেশটির জনগণ। দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে। বর্ষাকালে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। তবে রাস্তার দুরবস্থা, পর্যাপ্ত পথনির্দেশিকার অভাব ও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের সীমাবদ্ধতাও এর জন্য দায়ী। | 3 |
জনসংখ্যা বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মেলাতে গিয়ে পোশাকের মূল কাঁচামাল সুতা উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে পৃথিবীতে। বাড়ছে পোশাকের বর্জ্য, অপচয় হচ্ছে পানি, বিষাক্ত রাসায়নিকে নষ্ট হচ্ছে মাটি, বাড়ছে কার্বন নিঃসরণও। বিনষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। দূষিত হচ্ছে পরিবেশও। এত কিছুর পরও এখন পর্যন্ত সারা বিশ্বে পোশাকবর্জ্যের মাত্র ১২ শতাংশ পুনর্ব্যবহার বা রিসাইকেল হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পোশাকবর্জ্যের পুনর্ব্যবহার নিয়ে চলছে পৃথিবীজুড়ে নানা গবেষণা। বৈশ্বিক ব্র্যান্ডগুলোও ঝুঁকতে শুরু করেছে পুনঃ উৎপাদিত পণ্যে। বাংলাদেশেও পোশাকবর্জ্যের পুনর্ব্যবহার শুরু হয়েছে। একাধিক প্রতিষ্ঠান এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। তেমনি একটি প্রতিষ্ঠান সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইল। সাইক্লো ফাইবার নামে তাদের একটি সুতার ব্র্যান্ডও রয়েছে। সাইক্লো ফাইবারের সুতা পুরোনো পোশাক বা ঝুট কাপড় দিয়ে উৎপাদন করে সিমকো। ২০১০ সালে সিমকো গ্রুপ যখন এই প্রকল্পে হাত দেয়, তখনো বিষয়টি এতটা জোরেশোরে আলোচনায় আসেনি। ফলে অনেকেই তখন বেশ অবাক হয়েছিলেন। কেউ কেউ এ উদ্যোগের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন। এমনটাই জানালেন সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইলের পরিচালক মুস্তাফাইন মুনীর। তিনি বলেন, এক দশক আগে আমার বাবা খাজা মুনীর মাশুকুল্লাহ এই উদ্যোগ নেন। সে সময় একটি স্প্যানিশ প্রতিষ্ঠানের টি-শার্টের ঝুট থেকে সুতা তৈরির বিষয়টি জানার পর বাবা ভবিষ্যৎ সম্ভাবনা অনুধাবন করতে পারেন। তখন বাবা ভাবলেন, বাংলাদেশে প্রতিবছর প্রচুর টি-শার্ট তৈরি হয়। সেই টি-শার্টের ঝুট থেকে পুনঃ উৎপাদনের মাধ্যমে সহজেই মানসম্পন্ন সুতা উৎপাদন করা সম্ভব। এভাবেই শুরু। আসলে সম্ভাবনার পাশাপাশি অব্যবহৃত কাঁচামাল ব্যবহারে মূল্য সুবিধার বিষয়টি বাবাকে উদ্যোগী করে তোলে। বাবার কাছ থেকে শুনে এই উদ্যোগের প্রতি আগ্রহী হন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা মুস্তাফাইন মুনীর। যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি সংগীত ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ওপর পড়াশোনা করেন। পড়ালেখা শেষে ২০১১ সালে দেশে ফিরে হাল ধরেন এই প্রকল্পে। তার হাত ধরেই এখন এগিয়ে চলছে সিমকোর পুনঃ উৎপাদন ব্যবসা। সিমকো সুতা তৈরির জন্য সাধারণত পোশাক কারখানা থেকে সংগ্রহ করা ঝুট কাপড় ব্যবহার করে। এ ছাড়া কোনো ব্র্যান্ডের বাতিল হওয়া নতুন পোশাকও ব্যবহার করা হয়। তবে সুতার শক্তি বাড়াতে অনেক ক্ষেত্রে নতুন তন্তু বিশেষ করে তুলা (ভার্জিন কটন) যুক্ত করা হয়। শক্তির তারতম্য অনুযায়ী ঝুটের সঙ্গে ২০ থেকে ৫০ শতাংশ অন্য তন্তু মেশানো হয়ে থাকে। ঝুট কিংবা পুরোনো কাপড় দিয়ে সুতা তৈরি করতে কোনো রাসায়নিক পদার্থ মেশানোর বা রং করার প্রয়োজন হয় না। তাতে পানির সাশ্রয় হয়। কার্বন ডাই-অক্সাইড নিঃসরণও কমানো যায়। তবে বাংলাদেশে উৎপাদিত ঝুটের মাত্র ২০ শতাংশ দেশে পুনর্ব্যবহার হচ্ছে। বাকি ৮০ শতাংশ রপ্তানি হচ্ছে ভারত ও চীনে। এমন তথ্য দিয়ে মুস্তাফাইন মুনীর জানান, দেশীয় বাজারে সিন্ডিকেটের কারণে এই ঝুট পাওয়া বেশ কষ্টসাধ্য। যদিও বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডই তাদের নির্ধারিত তৈরি পোশাক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়ায় ঝুট পাওয়া কিছুটা সহজ হয়েছে। নিট ও ওভেন-উভয় ধরনের পোশাকের জন্যই সুতা তৈরি করে থাকে সাইক্লো। তবে এই সুতায় মাঝেমধ্যে রঙের তারতম্য ঘটে থাকে। যদিও সেটা খুব একটা যে চোখে পড়ার মতো, তা-ও নয়। সাইক্লো ফাইবার ৬ সিঙ্গেল থেকে ৩০ সিঙ্গেল পর্যন্ত বিভিন্ন কাউন্টের হয়ে থাকে। পুনঃ উৎপাদিত সুতার দাম সাধারণ সুতার চেয়ে ১৫-২০ শতাংশ কম বলে জানান মুস্তাফাইন মুনীর। সাইক্লোর তৈরি সুতা দিয়ে টি-শার্ট, পোলো শার্ট, সোয়েটার, ডেনিম কাপড়, শার্ট, জিনস ইত্যাদি ছাড়াও গ্লাভস, মোজা, কমফোর্টার, হোম টেক্সটাইল, ব্যাগসহ নানা ধরনের অনুষঙ্গও তৈরি হচ্ছে। প্রতিটি পণ্যের ধরন অনুযায়ী তৈরি হয় সুতা। বর্তমানে সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইল এইচঅ্যান্ডএম, জারা, প্রাইমার্ক, বারশকা, বেস্টসেলার, লিডল, কিয়াভি, কোহল'স, ওয়ালমার্ট, কিক, হেমা, রেনার, অ্যাডিডাস, নাইকি, টার্গেট, ইন্ডিটেক্সসহ অন্তত ৪০টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। এদের মধ্যে সবচেয়ে বেশি সুতা নিয়ে থাকে এইচঅ্যান্ডএম। প্রতিষ্ঠানটি প্রতি মৌসুমেই ১৫ লাখ কেজি সুতা কিনে থাকে। সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইলের পরিবেশবান্ধব সুতা তৈরির এ যাত্রা শুরু হয় ২০১১ সালে। মুস্তাফাইন মুনীর জানান, ২০১৫ থেকে ২০২১-এই ছয় বছরে পোশাকবর্জ্য ব্যবহার করে ১০ হাজার টনের বেশি সুতা উৎপাদিত হয়েছে ঝুট ব্যবহার করে। এতে সাশ্রয় হয়েছে ৭৫ হাজার টন কার্বন ডাই-অক্সাইড, ২০৬ কোটি লিটার পানি এবং ৭১ হাজার টন ক্ষতিকারক বিষাক্ত বর্জ্য। ময়মনসিংহের ভালুকার কারখানায় বর্তমানে প্রতিদিন ১৩ টন সুতা তৈরি করছে সিমকো। ২৫০ কর্মী নিয়ে শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছেন ৭০০ কর্মী। গত দুই বছরে তাঁদের উৎপাদন সক্ষমতা বেড়েছে ৬০ শতাংশ। মুস্তাফাইন মুনীর জানান, ২০১১-১২ অর্থবছরে তাঁদের উৎপাদন ছিল ২ হাজার ৪০০ টন সুতা, যার আর্থিক মূল্য ছিল ৩৬ লাখ মার্কিন ডলার। আর গত ২০২১-২২ অর্থবছরে এসে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০০ টনে, যার অর্থমূল্য ১ কোটি ৩৫ লাখ ডলার। সাইক্লো ব্র্যান্ডের যে সুতা তৈরি হচ্ছে, তা সবই নতুন বর্জ্য থেকে। তবে পুরোনো বর্জ্য ব্যবহার করে সুতা উৎপাদনের সমূহ সম্ভাবনাও রয়েছে। কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে কাঁচামাল (পুরোনো পোশাক) পাওয়া না যাওয়ায় সেটা এখনো সম্ভব হচ্ছে না। বাংলাদেশের ক্রেতারা পুরোনো সুতায় তৈরি পোশাকের প্রতি ততটা আগ্রহী নয়। তা সত্ত্বেও পোশাকের দেশীয় ব্র্যান্ড ঢাকা রিপাবলিক, পারা, খেলো বিডি, মোটিফ এবং হ্যান্ডটাচ সাইক্লো ফাইবার ব্যবহার করে থাকে। | 0 |
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় গণসংবর্ধনা পেলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল শনিবার বেলা ৩টায় শহরের বাটার মোড়ে বিশাল এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নগর আওয়ামী লীগ।অনুষ্ঠানে হাজার হাজার দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন পেশাজীবী ও শ্রেণিপেশার সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও মানপত্র প্রদান ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করে নগর আওয়ামী লীগ। এরপর পর্যায়ক্রমে হাজার হাজার দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ রাসিক মেয়র লিটনকে শুভেচ্ছা জানান।গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক। পরিচালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহানসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন আসনের সাংসদ এবং বিভিন্ন জেলা আওয়ামী লীগের নেতারা। মেয়র খায়রুজ্জামান লিটনের পরিবারের পক্ষে তাঁর মেয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বক্তব্য দেন।গণসংবর্ধনা পেয়ে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, 'আমি আমার সর্বোচ্চ দিয়ে দলের জন্য এবং মানুষের জন্য কাজ করে যাব। আমার পরিশ্রম মেধা, শ্রম যদি দলের জন্য বিন্দুমাত্রও কাজে লাগে, সেটি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।' | 6 |
ঠাকুরগাঁওয়ে বিয়ের নামে এক যুবকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় ইউপি চেয়ারম্যান, কাজি ও সাংবাদিকসহ ৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল বৃহস্পতিবার মামলার আসামিরা ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই রায় দেন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।এ বিষয়ে ঠাকুরগাঁও আদালত পরিদর্শক ওয়াহেদ আলী বলেন, ইউপি চেয়ারম্যানসহ ৯ আসামি সিআর মামলায় স্বেচ্ছায় আদালতে হাজির হলে তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) আব্দুল কাদের, স্থানীয় সাংবাদিক আবুল কালাম আজাদ, কথিত স্ত্রী রিতা আক্তার, বাবুল হোসেন, মুসলিম উদ্দিন আনসারুল হক, দারাসতুল্লাহ মুন্সি ও সারোয়ার হোসেন।মামলা ও পুলিশের প্রতিবেদন থেকে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিংগিয়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের মসলিমউদ্দিনের দোকান ঘর ভাড়ার টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মিজানুরকে ফাঁসাতে রিতা আক্তারকে দিয়ে কথিত প্রেমের ফাঁদ তৈরি করেন মসলিম।২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় একই উপজেলার ছোট পলাশবাড়ী গ্রামের রিতাকে মিজানুরের বাড়িতে ঢুকিয়ে দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় মসলিমের ভাড়াটে লোকজন। তবে এ সময় মিজান বাড়িতে ছিলেন না।তিনি চাকরির জন্য পরীক্ষা দিতে ঢাকায় যান। বাড়িতে ফিরে মসলিমের ভাড়াটে লোকজনের রোষানলে পড়েন মিজানুর। একই বছরের ৯ মে বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তায় পারিবারিক কাজে গেলে আসামিরা তাঁকে অপহরণ করে দওসুও ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে কাবিন নামায় সই করে নেন। এ কাজে সহযোগিতা করেন ইউপি চেয়ারম্যানসহ আসামিরা। এর আগে চক্রটি এলাকার জিল্লুর রহমানের ছেলে রুহুল আমিন প্লাবনের বাড়িতে রিতাকে ঢুকিয়ে দিয়ে জোরপূর্বক বিয়ে দেয় এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।আসামিদের আইনজীবী আজিজুর রহমান বলেন, এটি একটি সাজানো মামলা, তাঁরা ন্যায় বিচার থেকে বঞ্চিত। | 6 |
করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি। বেগম জিয়া টিকা নেওয়ার পর অধ্যাপক জাহিদ গণমাধ্যমকে জানান, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এসে করোনা দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি স্বাভাবিক হাঁটাহাটি করতে পারেন না। তাই গাড়িতে বসে জানালার গ্লাস খুলে তাকে টিকা দেওয়া হয়। তার ফিরোজা বাসভবনের আরও ৫ জনকে টিকা দেওয়া হয়। এখন ৪৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, টিকা নেওয়ার পর নতুন কোনো উপসর্গ দেখা যায় কি না। বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে জাহিদ হোসেন জানান, তিনি কিছুদিন আগেও বংশালে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পায়ে হেঁটে আদালতে হাজিরা দিতেন। কিন্তু এখন তাকে হুইল চেয়ারে চলাফেরা করতে হয়। দেশবাসীর কাছে দোয়া চাই, তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে উঠেন। আবারও দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন। আরেক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালে থেকে বিএনপি চেয়ারপারসন চিকিৎসা নিয়েছেন। সেখানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের সবাই লিখিতভাবে পরামর্শ দিয়েছেন, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া জরুরি। খালেদা জিয়া হাসপাতালে আসছেন এমন খবরে হাসপাতাল প্রাঙ্গণে নেতা-কর্মীদের ভীড় জমে। হাসপাতাল এলাকায় ভীড় ঠেলে বেগম জিয়ার গাড়ি বহর বাসার দিকে রওয়ানা দিতে বেগ পেতে হয়। দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর উত্তর শাখার সভাপতি এসএম জাহাঙ্গীর, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান, শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এর আগে টিকা নিতে যাওয়ার সময় নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে একটি চিঠি দিয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
নিজেকে বরিশালের 'কৃষকের পোলা' হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন মার্ক্সবাদী লেখক, চিন্তক, শিক্ষাবিদ সরদার ফজলুল করিম। বরিশালের প্রত্যন্ত আটিপাড়া গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নিয়ে আমৃত্যু জ্ঞানসাধনায় নিমগ্ন থেকে উঠেছিলেন মেধার শীর্ষে। ২০১৪ সালের ১৫ জুন তিনি মৃত্যুবরণ করেন। তাঁর পিতা খবিরউদ্দিন সরদার ছিলেন কৃষক। মা সফুরা বেগম ছিলেন গৃহিণী। সরদার ফজলুল করিম গ্রামের এক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে বরিশাল কলেজ থেকে মাধ্যমিক পাস করেন মেধাতালিকায় স্থান পেয়ে। ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম বিভাগে প্রথম হন।তিনি লিখেছেন, 'আমার বাবা-মা নিরক্ষর এবং একেবারে মাটির মানুষ ছিলেন। তাদের মতো লোকের কথা ছিল না আমাকে স্কুলে পাঠানোর। কিন্তু তাঁরা আমাকে স্কুলে পাঠিয়েছেন। সে জন্য আমি এই মাটির মানুষগুলোর কাছে ঋণী এবং এই দেশের মাটির প্রতি আমার মনের মধ্যে একটা ভক্তি জেগে আছে।' ছাত্রজীবনেই তিনি কমিউনিস্ট আদর্শে দীক্ষা নিয়ে কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। পার্টির কাজে সময় দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি ছেড়ে এক অনিশ্চিত জীবন বেছে নিয়েছিলেন। তিনি ১৯৫৬ থেকে ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন জারির আগ পর্যন্ত পাকিস্তান গণপরিষদের সদস্য ছিলেন। ১৯৫৮ সালে সামরিক শাসনের সময় গ্রেপ্তার হয়ে ১৯৬২ সালের ডিসেম্বরে মুক্তি পান। ১৯৬৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি বাংলা একাডেমির সংস্কৃতি বিভাগের অধ্যক্ষ ছিলেন। মুক্তিযুদ্ধকালে কয়েক মাস তাঁকে কারাগারে থাকতে হয়েছে।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। দর্শন কোষসহ অনেক বই লিখেছেন। দর্শনবিষয়ক একাধিক গ্রন্থ অনুবাদ করেছেন। 'চল্লিশের দশকের ঢাকা'সহ কয়েকটি অসামান্য স্মৃতিকথা লিখেছেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত লিখতেন।মে দিবসে জন্ম নিয়ে (জন্ম ১ মে ১৯২৫) শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামেই নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর পুরোটা জীবন ছিল ত্যাগের। আজীবন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে ছিলেন উচ্চকণ্ঠ। মৃত্যুদিনে সরদার স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ করি তাঁর নিরলস জ্ঞানসাধনার কথা। | 8 |
চলতি ২০২০-২১ অর্থবছরের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাসের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলছেন, বিশ্বব্যাংকের এ পূর্বাভাস বাংলাদেশের অর্থনীতির বর্তমান উত্তরণের সঙ্গে সামঞ্জস্যহীন। বিশ্বব্যাংকের এযাবৎকালের সব প্রক্ষেপণের যদি একটি তালিকা করা হয় তাহলে দেখা যাবে, তারা যে প্রক্ষেপণগুলো করে, তা বাস্তবতা থেকে অনেক দূরে! এবারও সেই গতানুগতিক ধারার একটি বিবৃতি প্রকাশ করেছে সংস্থাটি। গত বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। সেখানে চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক এ সংস্থা। আর আগামী ২০২১-২২ অর্থবছরে ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে চলতি অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যের সঙ্গে বিশ্বব্যাংকের পূর্বাভাসে বড় ধরনের ফারাক রয়েছে। এ কারণে অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের দেওয়া পূর্বাভাসের সঙ্গে ভিন্নমত পোষণ করে বিবৃতি দিয়েছেন। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে অর্থমন্ত্রীর এ বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'অর্থবছরের তিন মাস অতিবাহিত হয়েছে, এখনো ৯ মাস বাকি। করোনার প্রভাবে অর্থনীতিতে শ্লথগতি তৈরি হয়েছিল। সরকারের উপযুক্ত অর্থনৈতিক প্রণোদনা ও সামাজিক সুরক্ষাব্যবস্থা অর্থনীতিকে সুসংহত করেছে। বেসরকারি ও সরকারি ব্যয়, বিনিয়োগ, রপ্তানি, প্রবাসী আয়সহ অর্থনীতির প্রায় সব খাত বেশ সক্ষম অবস্থানে রয়েছে। আমরা আমাদের সক্ষমতার নিরিখে লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা অর্জন করি। এবারও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করে প্রমাণ করব যে আমাদের লক্ষ্যমাত্রাই সঠিক।'অর্থমন্ত্রী আরও বলেন, 'এ দেশের মানুষ অর্থনীতির প্রাণশক্তি, তারাই আবার প্রমাণ করবে বিশ্বব্যাংক যে প্রক্ষেপণ করেছে, তা সামঞ্জস্যহীন। সাহসী বাঙালি জাতি অতীতেও বারবার প্রমাণ করেছে, এবারও পারবে। গত ১০ বছর বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধিতে সবার ওপরে ছিল, আমরা আত্মপ্রত্যয়ী যে ভবিষ্যতেও সে ধারা বজায় থাকবে।' | 0 |
সাটুরিয়ার দরগ্রাম ইউনিয়নে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নামতাহমিনা।পরিবারের সদস্যদের ধারণা,নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে ব্লাকমেইল করার কারণে সে আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে ইউনিয়নের মধ্য রৌহা গ্রামে এ ঘটনা ঘটে।তাহমিনা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে রৌহা গ্রামের মৃত খোরশেদ মিয়ার মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, তাহমিনার স্কুলের পাশেই ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়ার ছেলে মো রেদুয়ান হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রেদুয়ান দরগ্রাম ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রেমের এক পর্যায় তাহমিনার নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে ব্লাকমেইল করেন।এ কারণে তাহমিনা গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। মৃত্যুর আগে ওই ছাত্রী একটি চিরকুট লিখেছে। তাতে লেখা রয়েছে, 'আমাকে ক্ষমা কর মা। আমি আর সইতে পারছি না। আমি জানি অনেকের সাথে আমি খারাপ ব্যবহার করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও।' বন্ধু-বান্ধবীদের উদ্দেশ্যে লিখেছেন, 'তোরা ভালো থাকিস। আমি ওপারে চলে গেলাম।' তাহমিনার মামা আব্দুস সোবহান মিয়া জানান, তাহমিনার মোবাইল থেকে রেদুয়ানের সঙ্গে তার একটি ভিডিও উদ্ধার করেছে পুলিশ। তাহমিনার বান্ধবীরা জানায়, রেদুয়ান রাস্তাঘাটে তাহমিনাকে মানসিক নির্যাতন করত। একপর্যায়ে বিয়ের চাপ দিলে নগ্ন ছবি মোবাইলে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিয়া জানান, ছাত্রীর মোবাইল থেকে ভিডিও উদ্ধার করা হয়েছে। তা পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার লন্ডনে প্রধানমন্ত্রীকে দেয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৯ বছর ধরে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন তারেক রহমান। ১/১১-এর সময়ে রাজনীতি না করার মুচলেকা দিয়ে চিকিৎসার জন্য লন্ডনে এসেছিলেন। এরপর থেকে লন্ডনে বসেই বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন। সর্বশেষ দলটির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৮/মাহবুব | 6 |
জাতীয় ওষুধ নীতি-২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, নিম্নমান এবং ভেজাল ওষুধ বিতরণ ও সংরক্ষণ রোধে জাতীয় ওষুধ নীতি-২০১৬ এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
| 6 |
বাগেরহাটের চিতলমারীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় বীর মুক্তিযোদ্ধা, নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি পশ্চিমপাড়া খালের মাথায় এ ঘটনা ঘটে।আহতদের প্রতিবেশীরা উদ্ধার করে পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছে, স্কুলপড়ুয়া দুই ছাত্রের দ্বন্দ্বে বৃদ্ধরা জড়িয়ে পড়ায় এ ঘটনা ঘটে।হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা মো. হাসমত আলী ভোলা মোল্লা (৭০) বলেন, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ইউনিয়ন পরিষদের সদস্য মো. কায়কোবাদ মুন্সি পাপ্পু, মো. নুর ইসলাম মুন্সি ও মতি মুন্সির নেতৃত্বে ২৫-৩০ জন লোক তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালান। তাঁদের বেপরোয়া ইটের আঘাতে তিনিসহ তাঁর ছেলে বাদল মোল্লা (২৮), ভাইপো সবুজ মোল্লা (২৫) পৌত্র সাজ্জাদ মোল্লা (১২), ইমন মোল্লা (১৩) ও শিউলী বেগম (৩০) আহত হন। এ সময় হামলাকারীদের ইটের বৃষ্টিতে তাঁর ভাই মিরাজ মোল্লার ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে তাঁদের পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।স্থানীয়রা বলেন, মো. হাসমত আলী ভোলা মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (১৬) ও একই গ্রামের মো. নুর ইসলাম মুন্সির ছেলে হৃদয় মুন্সি (১৬) বড়গুনি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ওই দুই ছাত্রের দ্বন্দ্বের জেরে এ হামলা হয়েছে।হৃদয় মুন্সির বাবা মো. নুর ইসলাম মুন্সি বলেন, গত বৃহস্পতিবার দুপুরে মো. হাসমত আলী ভোলা মোল্লার ছেলে মাহফুজ মোল্লা ও তাঁর এক ভাই তাঁর ছেলেকে মারধর করেছে। হৃদয় এখন চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কায়কোবাদ মুন্সি পাপ্পু বলেন, এ ঘটনায় তাঁকে অযথা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সংঘর্ষ ঠেকাতে গিয়েছিলেন।বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ সরদার বলেন, তাঁরা সবাই মিলে সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করেছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ সরদার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান বিষয়টি মীমাংসার কথা বলেছেন। তাঁরা ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। | 6 |
বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপি সংসদ সদস্যদের জোর আপত্তির মধ্যে 'স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন-২০২০' সংসদে পাস হয়েছে। ওই প্রস্তাবের তীব্র বিরোধীতা করেন জাতীয় পার্টির মো. ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, মো. মুজিবুল হক ও ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এবং বিএনপি'র মো. হারুনুর রশীদ ও ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। তারা বিলটি প্রত্যাহার এবং জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। তারা বলেন, ইতোমধ্যে ব্যাংকগুলো খালি হয়েছে। পূঁজিবাজারে ধস নেমেছে। আর্থিক খাতে অবাধ লুটপাট চলছে। প্রস্তাবটি আইনটি পাস হলে ব্যাংকখাতের মতো স্বায়ত্তশাসিতসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোও দেউলিয়া হয়ে যাবে। কারণ তালিকাভ,ক্ত ৬১টি প্রতিষ্ঠান নয়, নতুন নতুন প্রতিষ্ঠান যুক্ত করার বিধান রাখা হয়েছে। তারা দেশের ব্যাংক খাত, অর্থনৈতিক সমস্থাসমূহ, শেয়ারবাজারে ধ্বস, বিদেশে অর্থ পাচারের মত বিষয় রোধ করতে ব্যর্থ হওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের তীব্র সমালোচনা করেন। এ সময় অর্থমন্ত্রী কিছুটা অভিমান বশত বিরোধীদের সমালোচনাও করেন। কিন্তু তার পরেও বিলটি পাশ হওয়ার প্রতিবাদে ওয়াকআউট করেন বিএনপি দলীয় সংসদ সদস্যারা। বুধবার (০৫ ফেব্রুয়ারি) মাগরিবের বিরতির ঠিক আগ মুহূর্তে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিরোধী দল জাতীয় পার্টির কয়েকজন এবং বিএনপির দু'জন এর তুমুল বিরোধিতা করেন। তারা বিলটি প্রত্যাহারের অনুরোধ জানান। এমনকি সংশোধনী প্রস্তাবও দেন। কিন্তু তারপরও বিল প্রত্যাহার না করায় পরে কেউ সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় কোনো সংশোধনী দেননি। বিলটি পাসের সময় বিএনপি যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ স্পিকারের উদ্দেশে বলেন, আমরা সংশোধনী প্রস্তাব দিয়েও আলোচনা করিনি। আর এ কালো আইন পাসের প্রতিবাদে এবং যেহেতু জনমত যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়নি, তাই আমরা সংসদ থেকে ওয়াকআইট করলাম। যদিও তখন মাগরিবের বিরতির ঘোষণা দেওয়া হয়। বিএনপির মাত্র তিনজন হারুনুর রশীদ, জাহিদুর রহমান ও রুমীন ফারহানা ওয়াকআউট করেন। তবে জাপার কেউ ওয়াকআউট করেননি। বিলটি পাসের প্রস্তাব উত্থাপনকালে মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিপুল পরিমান অর্থের সংস্থান প্রয়োজন। যা বর্তমান সংগৃহিত রাজস্ব দ্বারা মেটানো দূরূহ হওয়ায় সংস্থা সমূহের তহবিলে রক্ষিত উদ্ধৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের মাধ্যমে বর্তমান সরকার কর্তৃক গৃহীত উন্নত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই বিলটি আনা হয়েছে। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। | 6 |
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের রেল স্টেশন এলাকায় আবদুল গফুর (৩৮) নামের এক লেগুনাচালককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টায় পটিয়া পৌর সদরের রেল স্টেশন এলাকার কাট্টলীপাড়া গ্রামের ছায়ের আহমদের কলোনির একটি গলি থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আবদুল গফুর পটিয়া পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গাড়িচালক আবদুল গফুর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থেকে চট্টগ্রাম শহর রুটে দীর্ঘবছর ধরে লেগুনা চালিয়ে আসছিলেন। নিহত গফুরের ছেলে হৃদয় জানিয়েছেন, তার বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে সকাল ৬টার সময় কল দেন। তার বাবার মোবাইলটি অন্য আরেকজন কল রিসিভ করে তাকে বলেন, '৫০ হাজার টাকা নিয়ে আসেন। আর না হলে তোমার বাবাকে জবাই করে হত্যা করা হবে।' পরে তার বাবার নম্বরে কল দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। সরেজমিন ঘুরে দেখা গেছে, 'পটিয়ার পৌর সদরের রেল স্টেশনের কাট্টলীপাড়া গ্রামের ছায়ের আহমদের কলোনির রাস্তায় ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে। স্থানীয়দের ধারণা তাকে ছুরি দিয়ে আঘাত করার পর রক্তক্ষরণের এক পর্যায়ে তার মৃত্যু ঘটে। আবুল হোসেন নামের এক বৃদ্ধা জানিয়েছেন, তার বাড়ির সামনে টিনের ঘেরাতে শব্দ শুনে তিনি দেখতে পান, মরদেহটি ড্রেনের উপর পড়ে আছে। এরপর তিনি স্থানীয় কাউন্সিলরকে জানান। জানা গেছে, গত ৫ নভেম্বর পটিয়া বাস স্টেশন এলাকার পিটিআই স্কুলের সামনে মহেন্দ্র স্টপের লাইনম্যান লোকমান ওরফে পাপ্পুর সঙ্গে স্টপেজে গাড়ি রাখা নিয়ে মারামারির ঘটনা ঘটে। পটিয়া অটো-টেম্পো-সিএনজি-মহেন্দ্র পরিবহন সমবায় সমিতির অর্থ সম্পাদক শহীদুল ইসলাম সেকু অভিযোগ করেন, নিহত গফুরের সঙ্গে লাইনম্যান পাপ্পুর কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। আমাদের সমিতির সভাপতি বদিউল আলম বিষয়টি মিটমাট করলেও পাপ্পু তা মেনে না নিয়ে গফুরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যকাণ্ডটি কেন ঘটেছে, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে। | 6 |
এমন ঘটনা আগে কেউ শুনেছেন কিনা সন্দেহ আছে। কিন্তু সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। সেখানকার একটি নদীতে সাঁতার কাটার সময় ব্রেইন খাদক অ্যামিবার সংক্রমণের শিকার হন ১০ বছরের একটি মেয়ে শিশু। পরে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। সোমবার তার পরিবারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। লিলি মায়ে আভান্ত সেপ্টেম্বরের প্রথম দিকে লেবার ডে'র ছুটির দিনে একটি নদী ও লেকে সাঁতার কাটেন, সপ্তাহান্তে তিনি জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হন। তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আরো অবনতি হলে তাকে ফোর্ট ওয়ার্থের কুক চিলড্রেন হসপিটালে ভর্তি করা হয়। তার জীবন বাঁচাতে গোটা আমেরিকা ও বিশ্ব থেকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেয়া হয়। টেক্সাস ডিপার্টমেন্ট অব স্টেট হেলথ সার্ভিস স্থানীয় মিডিয়াকে বলেছে, লিলির মস্তিষ্কে ব্রেইন খাদক অ্যামিবা প্রবেশ করে মস্তিষ্কের কোষ খেয়ে ফেলেছে। নাক দিয়ে এই অ্যামিবা ব্রেইনে ঢুকে পড়ে। অ্যামিবা শরীরে প্রবেশের প্রায় এক সপ্তাহের মধ্যে প্রথম ব্রেইনে জটিল ইনফেকশন ধরা পড়ে। নদী ও লেকে লাখ লাখ লোক সাঁতার কাটেন তবে ব্রেইন খাদক অ্যামিবার সংক্রমণ বিরল ঘটনা। | 3 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস থেকে বারবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এবং এভাবে জাতি ১৯৭৫ সালের পরের প্রকৃত ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু এখন আর তা পারবে না। কারণ নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে অনেক সচেতন। শনিবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে 'মুজিব পাঠাগার'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর বাসসের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা যৌথভাবে ফলক উন্মোচন করেন। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কেএম সাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের লাইব্রেরি নতুন প্রজন্মকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত ইতিহাস এবং দেশ সম্পর্কে জানতে সাহায্য করবে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ সালের পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জাতির পিতার খুনিদের বিচার বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ইনডেমনিটি অধ্যাদেশ প্রত্যাহার করে খুনিদের বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। প্রধানমন্ত্রী বলেন, আমার একমাত্র লক্ষ্য জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে মানুষের মুখে হাসি ফোটানো। এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন। | 6 |
রাজধানী ঢাকায় বসবাসরত মানুষের দৈনিক পানির চাহিদার পরিমাণ ২২০ থেকে ২৪৫ কোটি লিটার। তবে ঢাকা ওয়াসা দৈনিক চাহিদার চেয়ে ১০ কোটি লিটার পানি উদ্বৃত্ত উৎপাদন করছে অর্থাৎ ২৫৫ কোটি লিটার পানি উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বুধবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে হাজী মো. সেলিমের লিখিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জনান। মন্ত্রী বলেন, বর্তমানে পানির সিস্টেম লস ২০ শতাংশ। তবে ঢাকা মেট্টো এলাকায় সিস্টেম লস (ডিএমএ) ৫ থেকে ৭ শতাংশে নেমে এসেছে। যা আগে ৪০ ভাগ পর্যন্ত ছিল। ডিএমএ পদ্ধতি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। মোট ১৪৪ ডিএমএর মধ্যে ৬২টি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে ডিএমএর কাজ চলমান রয়েছে, আগামী ২০২১ সালের মধ্যে শতভাগ ডিএমএর আওতায় আসবে। তিনি বলেন, চলতি বছরের মধ্যে সব বস্তিকে বৈধ পানি সরবরাহের নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। হাজী সেলিমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে দক্ষিণ সিটির ইস্যু করা রিকশা সংখ্যা ৫২ হাজার ৭১২ এবং উত্তরের ২৭ হাজার ৩৯৭। অর্থাৎ মোট ৮০ হাজার ১০৯টি টি রিক্সা ইস্যু করা আছে। তবে বর্তমানে চলাচলরত রিকশার কোনো পরিসংখ্যান নেই। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, এলজিইডির সহায়তায় ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ২৬৬ দশমিক ৩৭ কোটি টাকা ব্যয়ে বাসস্থান কাজ গত বছরে শেষ হয়েছে। এছাড়া ওই প্রকল্পের আওতায় চট্টগ্রামের ১৫ উপজেলায় ১০৪টি বাসস্থান নির্মাণ করেছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটিতে ২৭টি পার্ক রয়েছে। যার মধ্যে চারটি শিশু পার্ক। | 6 |
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন ৭ই মার্চ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে কূটনৈতিক মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২' সংশোধন করে পতাকা উত্তোলনের দিবসের মধ্যে ৭ ই মার্চকে যুক্ত করে আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারির পর সোমবার (১৫ ফেব্রুয়ারি) তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চ দেওয়া ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে এ বিষয়ে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ১৯৭১ সালের ৭ মার্চ দেওয়া ভাষণের দিনটিকে 'ঐতিহাসিক ৭ই মার্চ হিসেবে ঘোষণা' ও দিবসটি উদযাপনের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন পালন সংক্রান্ত পরিপত্রেরে 'ক' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে 'ক' ক্রমিকে অন্তর্ভুক্ত হলেও দিবসটির ক্ষেত্রে সাধারণ ছুটি প্রযোজ্য হবে না। পরিপত্রে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দিবসটি উদযাপনের উদ্যোক্তা মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব পালন করবে। তবে বিষয়ভিত্তিক বণ্টনের আওতায় প্রত্যক্ষ সংশ্লিষ্টতা থাকার পরিপ্রেক্ষিতে দিবস উদযাপনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সরাসরিভাবে সম্পৃক্ত এবং দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও সচেতনতা আগামী প্রজন্মের মধ্যে যথাযথভাবে সঞ্চারনের লক্ষ্যে ওই কর্মকাণ্ডে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত করতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়। পতাকা বিধিমালার ৪ (১) বিধিতে বলা হয়, নিম্নবর্ণিত দিবস ও উপলক্ষে বাংলাদেশের সর্বত্র সরকারি ও বেসরকারি ভবনগুলো এবং বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশনের অফিস ও কনস্যুলার পোস্টগুলো নিম্নরূপ পদ্ধতিতে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে- মহানবীর জন্ম দিবস (ঈদ-এ-মিলাদুন্নবী), ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, সরকার প্রজ্ঞাপিত অন্য যেকোনো দিবস। বিধিমালা সংশোধন করে সেখানে ঐহিতাসিক ৭ ই মার্চকে যুক্ত করা হয়েছে। | 6 |
বন্দরনগরী চট্টগ্রামের অফুরন্ত সম্ভাবনা কাজে লাগাতে এবং নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে। রবিবার সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই উদ্যোগের কথা জানান। সেতুমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামে পরিকল্পিত পরিবহন ব্যবস্থা এবং মেট্রোরেল চালুর লক্ষ্যে কোইকার সহায়তায় সরকার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করতে যাচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় প্রায় ৭৭ কোটি টাকা ব্যয়ে একটি সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এতে কোরিয়া সরকারের অনুদান ৫১ কোটি টাকা। সচিবালয়ে এ বিষয়ে কোরিয়ার রাষ্ট্রদূত এবং কোইকার প্রতিনিধিদলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ইতোমধ্যে কোরিয়া থেকে একটি বিশেষজ্ঞ সার্ভে টিম বাংলাদেশ সফরে এসেছে। সেতুমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর জন্য একটি সমন্বিত পরিবহন পরিকল্পনা প্রস্তুত করা হবে, এর পাশাপাশি ম্যাস ট্রানজিট লাইন বা মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও করা হবে। তিনি আরও বলেন, নগরীর উন্নয়ন চাহিদার দিকে খেয়াল রেখে সার্কুলার রোড, রেডিয়াল রোড, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, বাস টার্মিনালের জন্য স্থান নির্ধারণ, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাস পরিচালনার সমীক্ষাও সম্পন্ন করা হবে। সেতুমন্ত্রী এ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ আগামী এক বছরের মধ্যে শেষ হবে বলেও আশা করেন। ওবায়দুল কাদের চট্টগ্রামবাসীর সঙ্গে সংযুক্ত হওয়ায় কোরিয়া সরকার এবং কোইকাকে আন্তরিক ধন্যবাদ জানান। বিডি প্রতিদিন/আরাফাত | 9 |
চরম খাদ্য সংকটে আছে প্রান্তিক জনগোষ্ঠীর ৬৪ শতাংশ শিশুর পরিবার। উপার্জনক্ষম সদস্যরা আয়ের সুযোগ হারাতে থাকায় পরিবারের খাদ্য সুরক্ষা পরিস্থিতি সংকটময় পর্যায়ে পৌঁছেছে। বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপকালে শহরের বস্তি, চা বাগান এবং সুবিধাবঞ্চিত গ্রামাঞ্চলের ১০-১৮ বছর বয়সী ১২১ জন শিশুর সঙ্গে ফোনে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়। এই ১২১ জনের মধ্যে ছিল ৪০ শতাংশ ছেলে ও ৬০ শতাংশ মেয়ে, ছিল প্রতিবন্ধী শিশুও। জরিপটি চালিয়েছে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড রাইটস গভর্ন্যান্স ও চাইল্ড প্রোটেকশন সেক্টর। সেভ দ্য চিলড্রেন বলছে, জরিপের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের ওপর কোভিড-১৯ সংকটের প্রভাব উন্মোচন করা এবং বিরূপ প্রভাবকে হ্রাস করার জন্য সরকারি সংস্থা ও এনজিওর কৌশল এবং কার্যক্রমকে শক্তিশালী করা। এই শিশুদের মধ্যে বেশিরভাগই সরকার বা কোনো বেসরকারি সংস্থা থেকে সাহায্য পায়নি বলে তাদের সঙ্গে কথা বলে জানা যায়। এই তথ্য থেকে অনুমান করা যায় যে, সাধারণ খাদ্য বিতরণসহ সাম্প্রতিক সময়ে সরকার ঘোষিত উদ্যোগগুলো সংখ্যাগরিষ্ঠের কাছে পৌঁছায়নি এবং বেসরকারি উদ্যোগগুলোও অপর্যাপ্ত। | 4 |
ঢাকার আমিন বাজারে থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন মো. মোশারফ হোসেন (৫৬) ও মো. মনিরুল ইসলাম ওরফে মনির কাজী (২৬)। আজ শুক্রবার (১১ নভেম্বর) র্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আমিন বাজার শাহ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি চালালে এর ভিতরে অভিনব কৌশলে বহনকৃত ১০০০ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানা যায় যে, সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিশেষ ও অভিনব কৌশলে পিকআপের মাধ্যমে বহন করে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছিল। ভবিষ্যতেও এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। | 6 |
জিততে হলে করতে হবে ৩৪৯ রান। দুরহ টার্গেটে পাকিস্তানের পথচলা রোমাঞ্চে ভরপুর। বাবর আজমের সেঞ্চুরির পর শতক ছুলেন ইমাম উল হকও। শেষের দিকে চমক দেখালেন খুশদিল শাহ। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত এক পাকিস্তানকেই দেখা গেল। রেকর্ড গড়া জয়ে সিরিজে সমতা আনলো বাবর শিবির। বৃহস্পতিবার লাহোরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ম্যাকডরমটের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৪৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে এমন চ্যালেঞ্জিং টার্গেট পাকিস্তান স্পর্শ করে ৬ বল হাতে রেখে, মাত্র ৪ উইকেট হারিয়ে। প্রথম ওয়ানডে ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনল পাকিস্তান। আগামী শনিবার একই মাঠে সিরিজের ফয়সালা হবে শেষ ম্যাচে। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়ল পাকিস্তান। ২০১৪ এশিয়া কাপে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ৩২৭ রানের লক্ষ্য তাড়ায় জয় ছিল তাদের আগের রেকর্ড।আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম তারা তিনশর বেশি রান তাড়া করে জিতল। ১৯৮৭ সালে পার্থে ইমরান খানের পাকিস্তান সর্বোচ্চ ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল অ্যালান বোর্ডারের দলের বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ১০ ওয়ানডে হারের বৃত্তও ভাঙল পাকিস্তান। এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়রথ যেমন থামল, তেমনি বিফলে গেল বেন ম্যাকডারমটের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। দলকে বড় পুঁজি এনে দিতে ১০৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলেন ম্যাকডারমট। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড এবার অল্পের জন্য পাননি তিন অঙ্কের দেখা। ৭০ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ম্যাচের পরের ভাগে সব আলো কেড়ে নিলেন ইমাম ও বাবর। ৮৩ বলে ১১ চার ও এক ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৯৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় ১০৬ রান করেন ইমাম। ওপেনার ফখর জামানের ব্যাটে আসে ৬৭ রান। শেষের দিকে ১৭ বলে ২৭ রান করেন খুশদিল। রিজওয়ান ২৩ ও ইফতিখার ১১ রানে থাকেন অপরাজিত। | 12 |
বাংলাদেশে ইতিহাস বিকৃতির জনক হচ্ছে বিএনপি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারাই ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করেছে।আজ সোমবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন কাদের।আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই ইতিহাস বিকৃতি করেছে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে চরম অসত্য, ভিত্তিহীন এবং পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, 'আওয়ামী লীগ কখনো ইতিহাস বিকৃতি করে না বরং প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরে বলেই বিএনপির গাত্রদাহের কারণ হয়।'যার নেতৃত্বে বাঙালি জাতির হাজার বছরের আরাধ্য যে কাঙ্ক্ষিত স্বাধীনতা আসে সেই বঙ্গবন্ধুকে বিএনপির শাসনামলে হয়ে যায় এক নিষিদ্ধ নাম বলে দাবি করে কাদের বলেন, মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা স্লোগানকে বিএনপি নিষিদ্ধ করে দেয়, বন্ধ করে দেয় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার।গণমাধ্যম থেকে পাঠ্যপুস্তক পর্যন্ত সব জায়গা থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার অপপ্রয়াস চালানো হয় জানিয়ে তিনি বলেন, ইতিহাস বিকৃতির ঘৃণ্য চর্চা বিএনপি আবারও শুরু করেছে। দলটির নেতারা তাঁদের চেয়ারপারসন বেগম জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং দণ্ডপ্রাপ্ত, পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বানানোর মতো ঘৃণ্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইতিহাস কিছুই নিরাপদ নয় বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, ইতিহাস চলে তার নিজস্ব গতিতে, এ চির সত্য বিএনপি নেতারা হয়তো জানেনা, হাতের তালু দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না, তেমনি স্বাধীনতার ইতিহাসও আজ স্বমহিমায় সমুজ্জ্বল।বর্তমান প্রজন্ম প্রকৃত ইতিহাস আজ জানতে পারছে, যারা ইতিহাসের পায়ে শিকল পরিয়েছিল আজ তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাইতো বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে, শুরু করেছে পুরোনো খেলা, চর্চা করছে অগণতান্ত্রিক পথ, কিন্তু জনগণ এখন সজাগ। স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও স্বাধীনতার মূল্যবোধ বিনষ্টের অপচেষ্টা করলে বিএনপির বিরুদ্ধে জনগণ ঠিকই গর্জে উঠবে।স্বাধীনতার ৫০ বছরে আমরা কি পেলাম মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পরাধীনতার শৃঙ্খল মুক্তির অর্ধশতক পর যারা বলেন স্বাধীনতার ৫০ বছরে কি পেলাম-প্রকৃতপক্ষে তারাই স্বাধীনতাকে হৃদয়ে ধারণ করে না, চেতনায় ধারণ করে না, সে প্রশ্নই এখন চলে আসে? যারা এদেশে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলো তারা যখন বলেন স্বাধীনতার ৫০ বছরে কি পেলাম তখন আসলে এটাই প্রতীয়মান হয় তারা এদেশের মানুষের কল্যাণে কিছুই করেনি, তাই তারা দেশের কোনো ভালো অর্জন দেখতে পায় না। | 9 |
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদীয় আসনের উপ-নির্বাচনে শাসকদল আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ নৌকা প্রতীক নিয়ে ৮৭ হাজার ২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। সোমবার রাত পৌনে ৯টায় ১৭০টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ পেয়েছেন ৮৭ হাজার ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি'র ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট। সোমবার সন্ধ্যার পর হতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরীর জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে মোছলেম উদ্দিন ও আবু সুফিয়ান ছাড়া অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীক নিয়ে ১ হাজার ১৮৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে ৯৯২ ভোট, ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর প্রতীক নিয়ে ৬৫৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক আপেল প্রতীক নিয়ে ৫৬৭ ভোট পেয়েছেন। এদিকে, ভোট শেষ হবার প্রায় ৫ ঘন্টা আগেই দুপুর থেকে বিএনপি'র প্রার্থী নিজেদের এজেন্ট বের করে দেয়া, ঢুকতে না দেয়াসহ সিংহভাগ ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে পুনরায় নির্বাচন দাবি করে আসছিলেন। ১২০টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে ভোট স্থগিতের দাবিতে কমিশনে লিখিত অভিযোগ দেন বিএনপি'র প্রার্থী। উল্লেখ্য, ইতোপূর্বে সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসে নৌকা প্রতীক নিয়ে মঈন উদ্দিন খান বাদল ২ লাখ ৭২ হাজার ৮৩৮ ভোটে বিজয়ী হয়েছিলেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান ৫৯ হাজার ১৩৫ ভোট পেয়েছিলেন। সেই হিসেবে এবারের উপনির্বাচনে ভোটার উপস্থিতি অস্বাভাবিক কমে গেছে। | 9 |
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শামসুল ইসলাম ভূঁইয়া। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রবীণ আইনজীবী শামসুল ইসলাম ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন এ উপজেলার চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ এবং আগামী ৭ অক্টোবর এ উপজেলায় ভোট নেওয়ার কথা রয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগের আটজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। | 9 |
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ডিপ্লোম্যাটিক কোরেসপন্ড্যান্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর জন্য একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালার বিষয়বস্তু ছিল রিপোর্টিংয়ের ক্ষেত্রে গঠনমূলক উন্নয়ন এবং তথ্যবিভ্রাটের ক্ষেত্রে সতর্কতা।আজ বুধবার আয়োজিত ট্রেনিং সেশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসাইন, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের রোভিং এশিয়া এডিটর মিরাজ আহমেদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র-ভিত্তিক মিডিয়া ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্টের নির্বাহী পরিচালক অ্যারন শ্যারকম্যান।সাম্প্রতিক সময়ের ডিজিটাল ও সামাজিক মাধ্যমের প্রেক্ষাপটে গঠনমূলক প্রতিবেদন এবং তথ্যবিভ্রাট নিরসনে মিডিয়ার ভূমিকা নিয়ে বক্তারা আলোচনা করেন। অংশগ্রহণকারী রিপোর্টাররা বাংলাদেশের মিডিয়ার বিভিন্ন ইস্যু, চ্যালেঞ্জ, সুযোগ, এবং তথ্যবিভ্রাট নিরসনের মাধ্যমে জনকল্যাণে মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন।ইউএসএআইডি'র মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স বলেন, বর্তমান বিশ্বে সংবাদের প্রচুর সূত্র রয়েছে। চিরায়ত সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম-উভয় ক্ষেত্রে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বাড়ছে। এ কারণে, এই মুহূর্তে মিডিয়ার গুরুত্ব সব সময়ের মধ্যে সবচেয়ে বেশি। জনগণের উন্নয়নের স্বার্থে বিশ্বস্ত সূত্রের খবর এবং সঠিক তথ্য খুবই প্রয়োজনীয়; এবং এই বিষয়ে বাংলাদেশি রিপোর্টারদের প্রতি রয়েছে ইউএসএআইডির পূর্ণ সমর্থন ও সহযোগিতা। | 6 |
বরগুনার তালতলী থানা পুলিশের এক এএসআই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তালতলী-আমতলী সড়কে কচুপাত্রা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসানের (৩৪) বাড়ি ঝালকাঠীর নলছিটি উপজেলার কয়া গ্রামে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে। তালতলী থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, এএসআই আবুল হাসান কচুপাত্রা বাজারের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল দেখে হাসান নিজের মোটরসাইকেলের ব্রেক ধরলে গাড়ি থেকে তিনি ছিটকে সড়কে পড়ে যান এবং মোটরসাইকেলটিও তার গায়ের ওপর পড়ে। তিনি জানান, এতে হাসানের মাথা ফেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। | 6 |
জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে তার তিন সন্তান, মা শিরিন আক্তার এবং শাশুড়ি আছেন হাসপাতালের বিছানায়। এক কথায় স্ত্রী ছাড়া সাকিবের পুরো পরিবারই হাসপাতালে ভর্তি। সন্তানরা মোটামুটি ভালো আছেন। তবে মা ও শাশুড়ির অবস্থা কিছুটা সংকটপন্ন। সাকিবের পারিবারিক সুত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা শিরিন আক্তার। হৃদরোগ রয়েছে তার। অবস্থা কিছুটা খারাপ হওয়াতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি। সাকিবের মায়ের আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনও স্বাভাবিক হতে পারেননি। এদিকে সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসানের অব্রি ঠাণ্ডা জ্বর। তিনজনই দাদির সঙ্গে একই হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের অবস্থা অতোটা খারাপ নয়। তবে সাকিবের শাশুড়ি ক্যান্সারের রোগী। অবস্থা বেশ খারাপ হওয়ায় তিনি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন সাকিব পত্মী শিশির। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন তিনি। সাকিব খেলার ফাঁকের অবসর সময়টাতে যুক্তরাষ্ট্র গিয়ে থাকেন। | 12 |
দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। নেহা আর তাঁর স্বামী অঙ্গদ বেদি কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুশির খবর জানান। এই মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা নেহা। তাই বলে বাসায় বসে নেই নেহা। শুটিং সেটে ব্যস্ত সময় পার করছেন এই বলিউড অভিনেত্রী।কারিনা কাপুর খানও এর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় 'লাল সিং চাড্ডা'র শুটিং করেছিলেন। নেহা ধুপিয়া প্রথমবার মা হওয়ার আগের দিন পর্যন্ত জমিয়ে কাজ করেছিলেন। এবারও তিনি একই পথে হাঁটলেন। করছেন নতুন ছবি 'আ থার্সডে'র শুটিং। জানা গেছে, এই ছবিতে তাঁকে গর্ভবতী সহকারী পুলিশ কমিশনার ক্যাথরিন অ্যালভারেজ চরিত্রে দেখা যাবে। এই ছবির প্রথম লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নেহা। তাঁর 'রাফ অ্যান্ড টাফ' লুক সবাই দারুণ পছন্দ করছেন। আর ছবিতে তাঁর গর্ভাবস্থা স্পষ্ট। 'আ থার্সডে' সিনেমার গল্প লিখেছেন বেহজাদ খাম্বাটা। তিনিই ছবিটি পরিচালনা করছেন। 'আ থার্সডে'র গল্প এক প্রাইভেট স্কুলের শিক্ষককে ঘিরে, যিনি ১৬ জন শিশুকে বন্দী করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'আ থার্সডে'র প্রথম লুক শেয়ার করে সুন্দর একটা ক্যাপশনও লিখেছেন নেহা, 'বাস্তব ও পর্দার জীবনে যে দূরত্ব, একটি সেতু তৈরি করে, তা দূর করছি। আমার পাশে দাঁড়ানোর জন্য আর আমার ওপর আস্থা রাখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এটা সেই মায়েদের উদ্দেশে, যাঁদের জন্য আমরা আরও শক্তিশালী হয়ে উঠি।' নেহার এই পোস্টকে ঘিরে নেট জনতা তাঁকে অভিনন্দন আর শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন। সোহা আলী খান আর নীতি মোহন তাঁর পোস্ট দেখে লিখেছেন, 'সুপারওম্যান, তোমাকে কুর্নিশ জানাই।' কিছুদিন আগে আগামী ছবি 'সনক'-এর ডাবিং করেছেন নেহা। এক বলিউড তারকা নিজে এক পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছিলেন। নেহা ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'এই সময়ে একটা অ্যাকশন ছবির জন্য ডাবিং করা এক অদ্ভুত অভিজ্ঞতা। আমি যখন শুটিং করছিলাম, তখন জানতাম না যে এই অবস্থায় "ডাব" করতে আসব। কখনো আমার শ্বাসকষ্ট হচ্ছিল। পিঠে ব্যথা করছিল। ঢেঁকুর উঠছিল। মাঝেমধ্যে তাই আমায় বসতে হচ্ছিল। আর আমি ডাবিং করতে ভালোবাসি।' বিপুল শাহ প্রযোজিত অ্যাকশনধর্মী ছবি 'সনক'-এর অন্যান্য মূল চরিত্রে আছেন বিদ্যুৎ জামাল, রুক্মিণী মৈত্র আর চন্দন রায়। 'আ থার্সডে' ছবির মূল চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম, ডিম্পল কাপাডিয়া, অতুল কুলকার্নি। এই থ্রিলারধর্মী ছবিতে কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ইয়ামিও। তিনি এই ছবির প্রসঙ্গে বলেছেন, '"আ থার্সডে" ছবির এমনই এক চিত্রনাট্য, আপনি যা কখনোই বাতিল করতে পারবেন না। আমার অভিনীত চরিত্র নয়না একদিকে মিষ্টি, আবার অন্য দিকে উগ্র।' | 2 |
নতুন কোম্পানিতে মূলধন বিনিয়োগ করে বড় সফলতা পেয়েছে দেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বিডি ভেঞ্চার। প্রযুক্তি খাতের দেশীয় প্রতিষ্ঠান 'ব্রেন স্টেশন ২৩'-এ বিনিয়োগ করে ৪ বছরে ৫ গুণ মুনাফা পেয়েছে বিডি ভেঞ্চার। এখন প্রতিষ্ঠানটি থেকে বিনিয়োগ করা অর্থ মুনাফাসহ তুলে নিয়েছে। আর ব্রেন স্টেশন শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিডি ভেঞ্চার ২০১৬ সালে ব্রেন স্টেশনে ১ কোটি টাকার মূলধন বিনিয়োগ করে। তার বিপরীতে প্রতিষ্ঠানটির ৮ দশমিক ৭ শতাংশ শেয়ারের মালিকানা নেয় বিডি ভেঞ্চার। সম্প্রতি এই শেয়ার ছেড়ে দিয়ে বিডি ভেঞ্চার ফেরত পেয়েছে ৫ কোটি টাকা। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিডি ভেঞ্চার জানিয়েছে, এজ অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা বিডি ভেঞ্চারের কাছ থেকে ব্রেন স্টেশনের শেয়ার কিনে নিয়েছে। ১৯ জানুয়ারি বিডি ভেঞ্চারের কার্যালয়ে শেয়ার হস্তান্তরসংক্রান্ত চুক্তি হয়েছে। বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম এবং এজ অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী ইমাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ভেঞ্চারের চেয়ারম্যান নুর এ আলম চৌধুরী, এজ রিসার্চ অ্যান্ড কনসালট্যান্সি লিমিটেডের ব্যবস্থাপনা অংশীদার আসিফ এ খান, ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান, এজ অ্যাডভাইজরির অংশীদার মুন্তাকিম আহমেদ ও কাজী ইকুইটিজের পরিচালক কাজী যোবাইদুর রহমান। ব্রেন স্টেশন দেশের তথ্যপ্রযুক্তি খাতের একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। ২০০৬ সালে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। চারজনের একটি দল নিয়ে শুরু করা প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৩৫০ জনেরও বেশি প্রোগ্রামার কাজ করছে। দেশে বসেই যেন ইঞ্জিনিয়াররা আন্তর্জাতিক কোম্পানিগুলোকে সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন সেবা থেকে শুরু করে সব ধরনের প্রযুক্তিগত সেবা দিতে পারে, সেই লক্ষ্যে ব্রেন স্টেশন শুরু থেকে এখন পর্যন্ত কাজ করে চলেছে। এখন দেশের পাশাপাশি আরও ৯টি দেশে সেবা দিচ্ছে ব্রেন স্টেশন। অন্যদিকে প্রতিষ্ঠান ও ব্যক্তিমালিকানায় ২০১২ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে বিডি ভেঞ্চার লিমিটেড। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ উদ্যোক্তাদের অর্থায়ন করা। অর্থায়ন করে প্রতিষ্ঠানের শেয়ার ধারণের মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা ও লোকসানের ভাগীদার হওয়া। আবার প্রতিষ্ঠান ভালো পর্যায়ে পৌঁছে গেলে শেয়ার বিক্রি করে বিনিয়োগ ফেরত নেওয়া। এর আগে ইয়ন গ্রুপের প্রতিষ্ঠান ইয়ন ফুড থেকে মূলধন ফেরত আনে বিডি ভেঞ্চার। জানতে চাইলে বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম প্রথম আলোকে বলেন, 'ব্রেন স্টেশনে বিনিয়োগ করে আমরা সফল হয়েছি। প্রতিষ্ঠানটি এখন অনেক দেশে সেবা দিচ্ছে। আমাদের বিনিয়োগের বিপরীতে কয়েক গুণ মুনাফা পেয়েছি।' | 0 |
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি এবং লস অ্যাঞ্জেলস পুনরায় স্কুল চালুর পরিকল্পনা ঘোষণা করেছে। করোনা সংক্রমণ কমে আসা ও টিকা প্রয়োগ বেড়ে যাওয়ায় সোমবার এ সিদ্ধান্ত জানায় দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ক্লাসে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। আর স্কুল চালু হলেও কোন শিক্ষক বা শিক্ষার্থী চাইলে ঘরে বসেও ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবে।এ বিষয়ে নিউ ইয়র্কের সিটি মেয়র বিল ডি ব্লেসিও এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, 'সিটির ১১ লাখ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করছে। এখন সময় এসেছে সকলের ফিরে আসার, সময় এসেছে আমাদের সকলের এক সাথে থাকার, কাজ করার।'লস অ্যাঞ্জেলসের জেলা সুপার অস্টিন বিটনার রয়টার্সকে বলেন, 'প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে (৬ লাখের বেশি) পুরো সময়ের ক্লাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আমরা প্রত্যাশা করি যে, প্রতিদিন বেশিরভাগ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী স্কুলে উপস্থিত থাকবেন। তবে কিছু শিক্ষকের ঘরে বসে থাকার বিকল্প ব্যবস্থাও থাকবে।'তবে বাড়তি স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে স্কুল পুনরায় চালুর বিরোধিতা করছে লস অ্যাঞ্জেলসের বেশিরভাগ শিক্ষকের প্রতিনিধিত্বকারী সংগঠন 'ইউনাইটেড টিচার্স লস অ্যাঞ্জেলস'।যুক্তরাষ্ট্রের রোগব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী- রোববারের (২৩ মে) আগের এক সপ্তাহে প্রতিদিন গড়ে ২২ হাজার ৮৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত ২ লাখ ৫০ হাজারের প্রায় ১২ ভাগের একভাগ। যা সংক্রমণ কমে যাওয়ার স্পষ্ট নির্দেশনা দেয়।রোববারের আগের সপ্তাহে গড়ে ১৭ লাখ লোক টিকা গ্রহণ করেছেন। এপ্রিলে এ সংখ্যা দিনে সর্বোচ্চ ৩৩ লাখ পর্যন্ত পৌঁছেছে। এরই মধ্যে দেশটির অন্তত ৫০ শতাংশ নাগরিক করোনা প্রতিরোধক টিকার অন্তত একটি ডোজ গ্রহণ করেছেন। এই মাসে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্যও ফাইজার ইনকের করোনা প্রতিরোধক টিকা অনুমোদন করা হচ্ছে বলে জানিয়েছে মডার্না ইনক।প্রসঙ্গত, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩ কোটি ৩৯ লাখ ২২ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ লাখ ৪ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে। | 3 |
১৯৯০ সালে সর্বশেষ লিগ শিরোপা, ২০০৫ সালে চ্যাম্পিয়নস লিগ-২০১৫ সালে ইয়ুর্গেন ক্লপ দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত এমনই দুর্দশা ছিল লিভারপুলের। বড় শিরোপা দূরে থাক, ছোট শিরোপা জিততেই সংগ্রাম করতে হচ্ছিল 'অল রেড'দের। অতীতের গরিমা হারিয়ে লিভারপুল তখন যেন নামসর্বস্ব একটি দল। দিশেহারা সেই দলকে পথে ফেরাতে ক্লপের অবদান ছিল জাদুকরের মতোই।ক্লপ নামের এই পরশপাথরের ছোঁয়ায় মুহূর্তেই ভোজবাজির মতো বদলে গেছে লিভারপুল। একের পর এক শিরোপা ঘরে তুলতে শুরু করে তারা। এর সর্বশেষ সংযোজন এফএ কাপ। ক্লপের অধীনে ঘরোয়া ও ইউরোপীয় পর্যায়ের প্রায় সব শিরোপাই জেতা হয়ে গিয়েছিল লিভারপুলের। বাকি ছিল শুধু এফএ কাপ। ২০০৫-০৬ সালের পর আবার সেই শিরোপা ঘরে তুলেছে দলটি। কমিউনিটি শিল্ডকে বাদ দিয়েই পূরণ হলো তাঁর সাফল্যের বৃত্ত।চেলসির সঙ্গে লিভারপুলের গত পরশুর ফাইনাল ছিল লিগ কাপ ফাইনালের পুনরাবৃত্তি। চরিত্রের মতো চিত্রনাট্যও ছিল হুবহু এক। এবারও ১২০ মিনিট গোলমুখ খুলতে পারেনি কোনো দল। শিরোপা নির্ধারণে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। ব্যতিক্রম হয়নি সেখানেও। পেনাল্টি শুটআউটে শিরোপা জিতে লিভারপুল।এই শিরোপা দিয়ে মৌসুমের ডাবলও জিতে নিল লিভারপুল। এখন অপেক্ষা কোয়াড্রপলের। ম্যানচেস্টার সিটিকে টপকে লিগ শিরোপা জেতা কঠিন হলেও লিভারপুলকে হাতছানি দিচ্ছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২৯ মের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে অন্তত ট্রেবল নিশ্চিত হবে লিভারপুলের।লিভারপুলের এমন দাপুটে পারফরম্যান্সের কৃতিত্ব বেশির ভাগই পাবেন ক্লপ। তবে উচ্ছ্বসিত লিভারপুল কোচ কৃতিত্ব দিলেন শিষ্যদের। ক্লপ বলেন, 'যেভাবে লড়াই করেছে, আমি ছেলেদের নিয়ে দারুণ গর্বিত। অবিশ্বাস্য এক ম্যাচ, উত্তেজনাপূর্ণ শুটআউট।' | 6 |
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রায় দুই মাস পর রবিবার বিকেল ৩টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাকে চিকিৎসকদের নির্দেশনা মেনে চলতে হবে। বাসায় থেকে নিতে হবে চিকিৎসা। চিকিৎসকদের পরামর্শে আরও ২/১ মাস তাকে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার দলীয় নেতাকর্মীসহ সবার কাছে অনুরোধ করেছেন বাসায় গিয়ে তাকে যেন কোনো রকম বিরক্ত না করেন। তিনি তার সুস্থতায় সবার দোয়া কামনা করেন। গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় আন্তমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। আজ সোমবার সন্ধ্যা ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই সভায় অংশ নেবেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশের ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনায় আন্তমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও কয়েকজন বিভাগীয় কমিশনার, সিভিল সার্জন, কয়েক জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ভার্চুয়ালি যোগ দেবেন। ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।করোনার নতুন ধরন ওমিক্রন বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনার নতুন ধরনে আক্রান্ত ৭ জনকে শনাক্ত করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিদিনই ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। | 6 |
সৌদি আরবের এয়ারপোর্টে গিয়ে সৌদি ইমিগ্রেশনের জন্য ঝামেলা পোহাতে হবে না বাংলাদেশি হজযাত্রীদের। তাদের ইমিগ্রেশন হবে বাংলাদেশেই বললেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আজ শুক্রবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সফররত সৌদি আরবের ইমিগ্রেশন প্রতিনিধি দলের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সৌজন্য সাক্ষাত হয়। সেখানে উভয় পক্ষ বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশে সম্পন্ন করার বিষয়ে সম্মতি জ্ঞাপন করে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এখনকার নিয়মে বাংলাদেশ বিমানের যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে এবং সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অংশের ইমেগ্রেশন করনে। আগামী হজেও একই নিয়মে তারা হজ ক্যাম্প ও শাহজালালে বাংলাদেশের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারবেন। এরপর উভয় বিমানের হজযাত্রীদের শাহজালাল বিমানবন্দরের একটি এক্সক্লুসিভ জোনে নিয়ে যাওয়া হবে। সৌদি আরবের জেদ্দায় যে ইমিগ্রেশনের কাজ হত, তা ওই এক্সক্লুসিভ জোনেই সম্পন্ন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, এই এক্সক্লুসিভ জোনের সব কার্যক্রম পরিচালনা করবে সৌদি আরবের টেকনিক্যাল টিম। দুই ধাপের ইমিগ্রেশন শেষ করে হজযাত্রীরা ফ্লাইটে উঠবেন। সৌদি আরবে পৌঁছে আর ইমিগ্রেশনের ঝামেলা পোহাতে হবে না তাদের।ফলে বাংলাদেশি হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ৬ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করার বিড়ম্বনা লাঘব হবে বলে। | 6 |
বিএনপির দুই ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিক শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার রাতে ওই নোটিশ দেওয়া হয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নোটিশে সই করেছেন। বিএনপির দপ্তরের একটি সূত্র জানিয়েছে, দলের নাম ব্যবহারের মাধ্যমে নেতা-কর্মীদের বিভ্রান্ত করে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে শওকত মাহমুদকে ৭২ ঘণ্টার মধ্যে এবং হাফিজ উদ্দিন আহমেদকে পাঁচ দিনের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। মেজর (অব.) হাফিজ বিএনপি আমলের সাবেক মন্ত্রী। আর শওকত মাহমুদ সাংবাদিক ও পেশাজীবী নেতা। | 9 |
১৭ হাজার জনসংখ্যাবিশিষ্ট দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ কুক দ্বীপ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে। সেখানকার ৯৬ শতাংশ নাগরিকের দুটি টিকাই নেওয়া শেষ। যদিও মহামারির গত দুই বছরে করোনা সংক্রমণ ঘটেনি এই দ্বীপে। তবে শেষ রক্ষা হলো না। এই প্রথম বৃহস্পতিবার করোনা সংক্রমণ ধরা পড়েছে কুক দ্বীপে। কুক দ্বীপের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন এক বিবৃতিতে বলেন, ১০ বছর বয়সী এক বালককোভিডে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবারই কুক দ্বীপে এসেছে সে। বিমানবন্দরে পরীক্ষার সময় করোনাসংক্রমণ ধরা পড়ে। তারপরই তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।' ২০২০-তে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই দ্রুত পদক্ষেপ নেয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশ। পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে কোভিড থাবা বসাতে পারেনি। কিন্তু সম্প্রতি সীমান্ত খুলে দেওয়ায় এবং পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতেই সংক্রমণ ধরা পড়ল। প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, 'যেদিন থেকে সীমান্ত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিন থেকেই সংক্রমণ ঠেকাতে পুরোদস্তুর ব্যবস্থা নেওয়া হয়েছিল। সীমান্তেই যাতে সংক্রমিত ব্যক্তিদের আটকে দেওয়া যায়, সে ব্যবস্থাও করা হয়।' সূত্র : এবিসি ডটনেট, ফ্রান্স২৪
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 4 |
সশস্ত্র বাহিনীর কাজে বাধা দিলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে অভ্যুত্থানবিরোধীদের হুঁশিয়ারি দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এছাড়া অভ্যুত্থানকারী নেতাদের বিরুদ্ধে 'ঘৃণা বা অপমানসূচক' কিছু প্রকাশ করলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড বা মোটা অংকের জরিমানা করা হতে পারে। নতুন এমন আইনের কথা যখন ঘোষণা করা হয় তখন মিয়ানমারের অনেক শহরের রাস্তায় সশস্ত্র যান মোতায়েন দেখা যায়। সাম্প্রতিক দিনগুলোতে অভ্যুত্থানবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন লাখো মানুষ। বিক্ষোভকারীরা অং সান সু চি সহ তাদের নির্বাচিত নেতাদের মুক্তি এবং মিয়ানমারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার ঘোষণা করেছে, কেউ 'মৌখিক বা লিখিত যেকোনো শব্দ' দিয়ে বা কোনো ধরনের প্রতীক ব্যবহার করে বা দৃশ্যমান যেকোনো উপস্থাপনার মাধ্যমে সেনাদের প্রতি ঘৃণা প্রকাশ করলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড বা বড় অর্থদণ্ডের মুখে পড়তে পারেন। সোমবার মিয়ানমার সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীকে কাজে বাধাদানকারী ব্যক্তিদের ২০ বছর কারাদণ্ড হতে পারে। এছাড়া জনসাধারণের মধ্যে ভীতি বা অস্থিরতা ছড়ালে তিন থেকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। মিয়ানমারে রোববার টানা ৯ম দিনের মতো অভ্যুত্থানবিরোধীরা রাস্তায় নামার পরপরই আইনের বেশ কিছু ধারায় এই পরিবর্তন আনল নতুন জান্তা সরকার। রোববার থেকেই দেশটির রাস্তায় টহল দিচ্ছে সাঁজোয়া যান। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। রাজ্যটির রাজধানী মিতকিনায় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় এই গুলির শব্দ শোনা যায়। তবে সেটি সাধারণ বন্দুকের গুলি নাকি রাবার বুলেট তা নিশ্চিত হওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ১৫ ফেব্রুয়ারি সু চির বন্দিদশা শেষ হওয়ার কথা। তবে সোমবার তার আইনজীবী জানিয়েছেন, এ নেতাকে আরো দু'দিন বন্দি থাকতে হতে পারে। এরপর ভিডিওকলের মাধ্যমে সু চিকে নেপিদোর একটি আদালতে হাজির করা হবে। সূত্র : বিবিসি | 3 |
বরগুনা পারিবারিক আদালতে স্ত্রীর দায়ের করা মামলায় জেলহাজতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে দিনমজুর স্বামী আ. রাজ্জাকের (২৩) মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৪টার দিকে বরগুনা জেলা কারাগারের ভেতরে হৃদরোগে আক্রান্ত হয়ে আ. রাজ্জাকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মৃত আ. রাজ্জাক বামনা উপজেলার দক্ষিণ রামনা গ্রামের মো. তৈয়ুব আলীর ছেলে। বরগুনার জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে আ. রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বুধবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরিরত অবস্থায় আ. রাজ্জাকের সঙ্গে একই গ্রামের প্রতিবেশী মো. সুলতান হোসেনের মেয়ে হাওয়া বেগমের (১৯) বিয়ে হয়। বিয়ের ছয় মাস যেতে না যেতেই তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে স্বামী আ. রাজ্জাক স্ত্রী হাওয়া বেগমকে চট্টগ্রামে রেখে গ্রামের বাড়িতে চলে আসেন। পরে স্ত্রী হাওয়া বেগম স্বামীর বাড়িতে চলে আসেন। কিন্তু তাদের পারিবারিক কলহ চরম পর্যায়ে পৌঁছালে স্ত্রী তার বাবার বাড়িতে আশ্রয় নেন। সেখানে থাকা অবস্থায় স্বামীর বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে মামলা করেন। আদলতের বিচারক ওই ইউনিয়নের চেয়ারম্যান আ. খালেক জমাদ্দার স্বামীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু স্বামী আ. রাজ্জাক ওই রায় মেনে না নিয়ে স্ত্রীর সঙ্গে সব প্রকার যোগযোগ বন্ধ রাখেন। উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর স্ত্রী হাওয়া বেগম বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত স্বামীকে তিন লাখ টাকা জরিমানা করে ওয়ারেন্ট জারি করেন। গত ১২ জুন তাকে গ্রেফতার করে বরগুনা আদালতে পাঠালে তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। ২৮ দিন জেলহাজতে থাকা অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। | 6 |
বিএনপির কোথাও জনসমর্থন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তাদের এখন খরা চলছে সবখানে। জনসমর্থন থাকলে দেশবাসী দেখতো, মানুষ দেখতো। শনিবার দুপুরে সৈয়দপুর শহরের ফাইভ স্টার মাঠে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রয়োগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাতেই আছি। আমরা কোনটাতে ভীতু নই। বিএনপি নির্বাচনের আগেই হেরে গেছে উল্লেখ করে তিনি বলেন, ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল। কিন্তু তাদের জানা নেই ইভিএম একটি আধুনিক নির্বাচন ব্যবস্থা। শীতে মানুষ কাঁপলেও বিএনপি অভিযোগ আর নালিশ নিয়ে ব্যস্ত মন্তব্য করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের দল আর বিএনপি ক্ষমতার রাজনীতি করে। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ দপ্তর সম্পাদক সায়েম খান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হক উপস্থিত ছিলেন। | 9 |
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, মুক্তিযুদ্ধকালিন সময়ের মত গোটা জাতিকে জাতির পিতার অবিনাশী আদর্শে উদ্বুদ্ধ করে বঙ্গবন্ধু নির্দেশিত মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আজ বুধবার (২৫ আগস্ট) বান্দরবানের বঙ্গবন্ধু পাঠাগার মিলনায়তনে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ক্যশৈহ্লা'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা জনাব লক্ষ্মীপদ, আব্দুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর, মজিবর রহমান বাহাদুর, ক্যৈ সা প্রু সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক ও সহযোগী সংগঠনের জেলা সভাপতি, সাধারন সম্পাদকরা। স্বপন বলেন, নৈতিক মূল্যবোধ, ত্যাগের মহিমা, পরমতের প্রতি শ্রদ্ধাশীল ও দেশপ্রেমবিহীন কোন নাগরিক যে পেশায়, যে পদেই অধিষ্ঠিত হোন না কেন তার দ্বারা মাটি ও মানুষের কোন উপকার হয় না। বরং তিনি বোঝা হয়ে উন্নয়ন, অগ্রগতি ও মানব কল্যাণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। দেশ, সরকার, দল ও ধর্মের ক্ষতিসাধন করে। বিজ্ঞ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে চলছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সন্ধানী, সুবিধাবাদী দেশপ্রেমহীন ব্যক্তিরা পদে পদে প্রতিবন্ধকতার সৃষ্টি করে চলেছেন, প্রতিনিয়ত নেতিবাচক ঘটনাবলীর জন্ম দিয়ে জাতিকে লক্ষ্যভ্রষ্ট করছেন, সরকারের সময় অপ্রয়োজনীয় খাতে ব্যয় করতে বাধ্য করছে। এ সময় আবর্জনামুক্ত জনপ্রতিনিধি, জনপ্রশাসন তথা রাষ্ট্রযন্ত্র গড়তে বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শের পরম বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক গড়ে তুলে জাতিকে ত্যাগ ও কল্যাণের মহিমায় ঐক্যবদ্ধ করতে মনোনিবেশ করার জন্য তিনি দলের তৃণমূলের প্রতি আহ্বান জানান তিনি। | 6 |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানবতাবঞ্চিত রাজনৈতিক-সামাজিক পরিবেশে আমরা বসবাস করছি। এ লাঞ্ছনার জন্য দায়ী বর্তমান ভোটারবিহীন সরকার। প্রতিদিন মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। বিরোধীদলীয় নেতাকর্মী, বিরোধী চিন্তার বা বিরোধী বিশ্বাসের মানুষ গুম হয়ে যাচ্ছে।শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।তিনি আরও বলেন, বন্দুকযুদ্ধ এখন আওয়ামী লীগ সরকারের সংস্কৃতি। এটাকে গা-সওয়া করার জন্য দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্য নানা পদক্ষেপ নিচ্ছে তারা। তাদের একদলীয় শাসনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ, জনি, সুমনসহ বিএনপির অনেক নেতাকর্মী গুম কিংবা বিচারবহির্ভূত হত্যা ও অপহরণের শিকার হয়েছেন।রিজভী বলেন, এ রকম পরিস্থিতির মধ্যে আজ রোববার জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস পালন করবে বিএনপি। দিবসটি পালনে দলের পক্ষ থেকে ঢাকা মহানগরসহ দেশের সব জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান মোস্তফা, আবদুল আজিজ, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
| 9 |
চট্টগ্রামের বাঁশখালী আইনজীবী সমিতির উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি শোভাযাত্রা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ শোভাযাত্রা করা হয়।বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ দিদারুল আলমের পরিচালনায় এতে অংশ নেন বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপংকর দে, নুরুল আবছার, দিলীপ কুমার দাশ, যতীন্দ্র লাল সুশীল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ ন ম শাহাদাত আলম, আবদুল খালেক, তকছিমুল গণি ইমন, দিলীপ কান্তি সুশীল, বাঁশখালী আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তারা বলেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেই আমাদের বসবাস। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে সোনার বাংলা গড়তে হবে।' | 6 |
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপিপন্থী সাংবাদিক নেতারা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তাঁরা এ দাবি জানান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ (বিএনপি সমর্থিত) এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন, ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যেতে না দিলে তাঁর কিছু হলে সেই দায় বর্তমান সরকারকে নিতে হবে।জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, 'আমরা আদালতের প্রসঙ্গ আনতাম না। যদি না আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে আইনের বিষয় আনা হতো। যেহেতু দেশে অনেক নজির রয়েছে, তাই খালেদা জিয়ার বিষয়ে আদালতকে হস্তক্ষেপ করে পদক্ষেপ নিতে হবে।' জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, 'আমরা বারবার খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি পালন করছি। কিন্তু আমাদের দাবি কর্ণপাত করা হচ্ছে না। বিনা চিকিৎসায় খালেদা জিয়া দিনে দিনে ভীষণ অসুস্থ হয়ে পড়ছেন। আমরা চাই কালবিলম্ব না করে দ্রুত বিদেশে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হোক।' বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ বলেন, 'বিএনপি মহাসচিব যেমনটা দাবি করেছেন খালেদা জিয়াকে "স্লো পয়জন" দেওয়া হয়েছে। এ দাবির পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। খালেদা জিয়া কারাগার থেকে বের হওয়ার পর থেকে নানা অসুবিধায় ভুগছেন। আদালতের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।' | 9 |
ভেঙে গেছে কালভার্ট। কার্পেটিং, ইট-খোয়া উঠে তৈরি হয়েছে খানাখন্দ। গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। আবার কোথাও কোথাও সড়কের দু'ধার ভেঙে সংকুচিত হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে কৃষিপণ্য ও মালামাল পরিবহন। ফলে এলাকাবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা। নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম-বামনসাতা-কর্ণপুর এবং বামনসাতা-কালিকতা-সোনারমোড় সড়কটি। শুধু এই দুটি সড়ক নয়, শিবগঞ্জ-মাদ্রাসার মোড়-শিবরামপুর মোড়, ভালাইন-কালিতলা সড়কসহ ইউনিয়নের সর্বত্র একই চিত্র। ইট-খোয়ার টুকরো পড়ে রয়েছে। পায়ে হেঁটে চলাচলের অযোগ্য। তারপরও লক্কড়-ঝক্কড় সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কের ভালাইন পশ্চিম পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি কালভার্টের ছাদের অংশ ভেঙে গেছে। ভাঙা কালভার্টের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল করছে এলাকাবাসী। কালভার্ট ও সড়ক দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। বামনসাতা গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। উত্তরগ্রাম ইউনিয়নে ব্যাপক ধান ও সবজি চাষ হয়। কৃষিপণ্য পরিবহন ব্যাহত হলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্টরা নীরব। ভ্যান চালক আব্দুর রহমান বলেন, ভাঙ্গাচুরা সড়কে ভ্যান চালাতে গিয়ে দুই-এক দিন পরপরই নাটবল্টু নড়বড় হয়ে যায়। আর বৃষ্টি হলে কাদা পানিতে একাকার। উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন সরকার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কাজ হয়নি। মহাদেবপুর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুমন মাহমুদ বলেন, সড়ক সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সংস্কার করা হবে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা, স্বর্ণ ও নগদ টাকাসহ এক দম্পতিকে আটক করেছে। টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়া এলাকার মো. হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩২ হাজার পিস ইয়াবা, ৫ ভরি ১১ আনা স্বর্ণ, মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসহ দুজনকে আটক করা হয়। তিনি আরো জানান, মাদক আইনে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
বিজয় উৎসবে আজ সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আওয়ামী লীগের নেতারা একাদশ সংসদ নির্বাচনে বিজয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার অবদানের কথা স্বীকার করেন। তাঁরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখেছে দেশের মানুষ। তাদের অকুণ্ঠ সমর্থনেই তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। আর শেখ হাসিনা এখন বিশ্ব নেতৃত্বের কাতারে শামিল হয়েছেন। সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এবার নৌকায় ভোট দিয়েছে। নতুন আলোর দিন উপহার দেওয়ার জন্য এ বিজয় উপহার দিয়েছে। দলের জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরী বলেন, এবারের বিজয় জঙ্গিবাদের বিরুদ্ধে মানবতার বিজয়। গ্রামের যে শিশুটি বছরের প্রথম দিন নতুন বইয়ের গন্ধ শুঁকে, এই বিজয় তার বিজয়। ১১ লাখ রোহিঙ্গাকে সমুদ্রের পানিতে নিক্ষেপ না করে মায়ের মমতা দিয়েছেন যিনি, সেই মানবিকতার বিজয়। সাম্প্রদায়িকতার বিষবাষ্প ভেঙে জনতার বিজয়। আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ বলেন, পাকিস্তানের বুদ্ধিজীবীরা বলেন, তাঁরা বাংলাদেশকে অনুসরণ করতে চান। আজ বাংলাদেশ সারা বিশ্বের মডেল। দলের আরেক জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু বলেন, রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি মানুষের অর্থনৈতিক স্বাধীনতা না থাকে । এ দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য অনেক চড়াই-উতরাই পার হয়ে ১৯ বার মৃত্যুর মুখোমুখি হয়ে শেখ হাসিনা লড়াই করে যাচ্ছেন। আমু বলেন, ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামভিত্তিক উন্নয়ন শুরু করেছিলেন। এখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে । শেখ হাসিনার মাধ্যমেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন সম্ভব। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আজ আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ। প্রধানমন্ত্রীর ভাষণের আগে নির্বাচনে বিজয়ে শেখ হাসিনার উদ্দেশে লেখা অভিনন্দনপত্র পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেন, 'মৃত্যুর মিছিলে আপনি গেয়েছেন জীবনের জয়গান। কথা দিয়ে কথা রাখার রাজনৈতিক সংস্কৃতি আপনি ফিরিয়ে এনেছেন।' কাদের বলেন, জনগণ রায়ের মাধ্যমের প্রমাণ দিয়েছে সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশের পক্ষে। শুধু রাজনৈতিক নেতা নন, রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা আজ বিশ্ব নেতৃত্বের কাতারে। আজকের সভা পরিচালনা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। | 9 |
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আজ শুক্রবার। সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার ক্ষেত্রে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ১৫ অক্টোবর দিবসটি পালিত হয়। এবারের দিবসের স্লোগান- 'তোমার চোখকে ভালোবাসো'। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে ২২০ কোটির বেশি মানুষ চোখের সমস্যায় ভুগছে। তবে নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে অন্যান্য দেশের তুলনায় আক্রান্তদের হার চার গুণ। পৃথিবীতে ১০০ কোটির বেশি মানুষ চোখের প্রয়োজনীয় যত্ন পায় না। এত বড় একটি অংশ দৃষ্টি সমস্যায় থাকায় উৎপাদনশীলতায় প্রতি বছর পুরো বিশ্ব প্রায় ৪১০ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে। চলতি বছর ২৩ জুলাই জাতিসংঘ সাধারণ পরিষদে 'সবার জন্য ভিশন' বিষয়টি গৃহীত হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে ১১০ কোটি মানুষের চোখের স্বাস্থ্যের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতির প্রস্তাব উঠে আসে এতে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন সংস্থা এবং সংগঠন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে সামাজিক দূরত্ব বজায় রেখে র্যালি, আলোচনা সভা এবং দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা, অনুদান ও স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হবে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের ৬৪ জেলায় আলোচনা সভা ও স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হবে। দিবসটি উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের ন্যাশনাল আই কেয়ার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও চোখের স্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও) ফোরাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ১৩০টি কমিউনিটি ভিশন সেন্টার, ৬৪টি জেলা হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল (মেডিকেল কলেজ হাসপাতাল) ন্যাশনাল আই কেয়ারের নির্দেশনায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। | 6 |
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে তাঁর প্রথম বক্তৃতাতেই বলেছিলেন, বাংলাদেশে আর ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের অন্যতম মূলনীতি করেছিলেন তিনি। আজ ধর্মনিরপেক্ষতা কাগজে-কলমে ফিরে এসেছে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি চলছে জোরেশোরেই। সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে রাষ্ট্র ও সমাজে। বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ শনিবার দুপুর ১২টায় আয়োজিত সভায় রাশেদ খান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেন। সভায় রাশেদ খান বলেন, 'শারদীয় দুর্গোৎসবের সময় সাম্প্রদায়িক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জিয়া-এরশাদ-খালেদা জিয়া ও বর্তমান আমলেও ধর্ম নিয়ে রাজনীতির যে চর্চা হচ্ছে, বিভিন্ন ধর্মীয় সভায় ও ইউটিউবে ধর্মীয় বিদ্বেষ প্রচার করা হচ্ছে, তারই ফলে এই সাম্প্রদায়িক সহিংসতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মূল বিষয় বাদ দিয়ে আমরা দোষারোপের রাজনীতি দেখেছি। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হতে হলে তার আবশ্যিক ভিত্তি হতে হবে অসাম্প্রদায়িকতা। স্বাধীনতার ৫০ বছর এটাই হোক আমাদের প্রত্যয়।' রাশেদ খান আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ সাম্প্রদায়িকতা ও ধর্মীয় রাজনীতির পরাজয় ঘটিয়েছিল। কিন্তু স্বাধীনতাবিরোধী শক্তির হাত ধরে সেই সাম্প্রদায়িক শক্তির রাজনীতির পুনরুত্থান ঘটেছে। সভায় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান বলেন, ভারতের কৃষকদের লড়াইকে ব্যর্থ করতে সে দেশের ক্ষমতাসীনেরা সাম্প্রদায়িক বিভাজনের সৃষ্টি করতে চেয়েছে। কিন্তু আন্দোলনকারী হিন্দু-মুসলিম-হরি-শিখ কৃষকেরা তা ব্যর্থ করে দিয়েই সেই আন্দোলনে বিজয় অর্জন করেছে। তেভাগার লড়াইও ব্রিটিশ সাম্রাজ্যবাদী সাম্প্রদায়িক দাঙ্গাকে রুখে দিয়েছিল। এ দেশের কৃষক-শ্রমিকের লড়াই দিয়ে সাম্প্রদায়িকতা রুখতে হবে। বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক সভায় সভাপতিত্বে করেন। সাধারণ সভায় আরও বক্তব্য দেন পার্টির জেলা সাধারণ সম্পাদক সাবেক সাংসদ টিপু সুলতান, মোজাম্মেল হক ফিরোজ, শাজাহান তালুকদার, গোলাম হোসেন প্রমুখ। | 9 |
কেউ ধান কেটে আঁটি বাঁধছেন, কেউ ব্যস্ত ধান মাড়াইয়ে। কেউ আবার ব্যস্ত উনুনে নতুন ধান সেদ্ধ করতে। অগ্রহায়ণ মাসে মৌলভীবাজারে এমন ব্যস্ততা বেড়ে গেছে গ্রামীণ নারীদের।মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের বেবি বেগম বলেন, 'অগ্রহায়ণ মাস এলেই ধান সেদ্ধ করতে মহিলাদের ব্যস্ততা বেড়ে যায়। ইট দিয়ে বিশেষভাবে প্রস্তুত করা হয় অস্থায়ী উনুন। জ্বালানি হিসেবে খড় ও ধানের ভুসি দিয়ে তৈরি কয়েল লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়।'একসময় মা-দাদিরা বড় মাটির হাঁড়িতে ধান সেদ্ধ করতেন। এখন পাতিলে করা হয়। ইট দিয়ে তৈরি অস্থায়ী মাটির চুলাও তৈরি করেন অনেকে। একটি পাতিলে ২০ কেজি ধান সেদ্ধ করা যায়। ২ মণ ধান একসঙ্গে সেদ্ধ করা যায় অল্প সময়ে। এক পাতিল ধান সেদ্ধ করতে সময় লাগে ৪০-৪৫ মিনিট।বেবি বেগম আরও বলেন, 'ধান সেদ্ধ দেওয়ার পর ত্রিপল, বাঁশের চাটাই কিংবা বিশেষ ধরনের তৈরি মাটির ''খলা''য় সেদ্ধ ধান শুকানো হয়। শীতের কারণে সূর্যের তাপমাত্রা কম থাকায় ধান শুকাতে দু-তিন দিন লেগে যায়। বেশি কুয়াশা বা বৃষ্টি হলে ধান শুকাতে সমস্যা হয়।'একই গ্রামের মনোয়ারা বেগম বলেন, 'অগ্রহায়ণ এলে আমাদের সারা দিন ব্যস্ত থাকতে হয়। পুরুষেরা চলে যান মাঠে ধান কাটতে। ধান বাড়িতে এনে মাড়াই করা হয়। আর নারীরা সকাল থেকে ধান, খড় শুকানো ও সেদ্ধ করে। রাত ৯-১০টা পর্যন্তও ধান সেদ্ধ করা হয়। এভাবে চলে বেশ কয়েক দিন।'মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মৌলভীবাজারে আমন চাষ করা হয়েছে ১ লাখ ১ হাজার ৪২৫ হেক্টর। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার মেট্রিক টন চাল। | 6 |
দীর্ঘদিন পর বরিশালে বিএনপি উন্মুক্ত সমাবেশ করতে পেরেছে। শনিবার নগরীর অশ্বিনী কুমার হল-সংলগ্ন দলীয় কার্যালয় চত্বরে পেঁয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ হয়। তবে সমাবেশের শুরুতে দু'পক্ষের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান বক্তৃতা করার সময় তার অনুসারীরা স্লোগান দেওয়ার সময় হামলা করে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুর লোকজন। মিঠু মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের অনুসারী। পরে সিনিয়র নেতারা মঞ্চ থেকে নেমে পরিস্থিতি শান্ত করেন। এদিকে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমান বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাকশাল বিলোপ হওয়ায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পেরেছে। এখন তারা ওই দিনগুলোর কথা ভুলে গিয়ে জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। দেশে আবার বাকশাল ফিরিয়ে আনতে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। মির্জা আব্বাস আরও বলেন, আওয়ামী লীগের বন্ধুরাষ্ট্র ভারত এখন পেঁয়াজ দিচ্ছে না। ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে। ফেনী নদী থেকে পানি নিয়ে যাচ্ছে। সরকার দিশেহারা হয়ে এখন পাকিস্তান থেকে পেঁয়াজ আনছে। তাতে দোষ হচ্ছে না। বিএনপি পাকিস্তান থেকে পেঁয়াজ আনলেই দোষ হতো। সভাপতির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, সামনে আন্দোলনের দুটি পথ আছে। খালেদা জিয়ার মুক্তি কিংবা সরকার পতনের একদফা দাবি। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে আমরা দ্বিতীয়টি বেছে নেব। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা দক্ষিণের সভাপতি এবায়দুল হক চান, উত্তর জেলা সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, আবুল হোসেন খান, মহানগরের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, আনোয়ারুল হক তারিন প্রমুখ। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে ঈর্ষান্বিত হয়ে বিএনপিসহ অনেকেই তাকে হত্যা করার ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, "বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র এবং প্রগতির পথে বাধাই হচ্ছে বিএনপি।" বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, "১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা এবং পরবর্তীতে দেশের রাজনীতিতে কর্ম-সম্পর্কের যে অলঙ্ঘনীয় দেয়াল, তা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।" এ সময় তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব গণতন্ত্র দেশপ্রেমিক শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ওবায়দুল কাদের বলেন, "হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলার মাটি থেকে চিরতরে বন্ধ করে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।" গত কয়েকদিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারবিরোধী বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশকে ধ্বংস করে গেছে, তাই তারা এখন শুধু ধ্বংসই দেখে এবং এটাই তারা বুঝিয়ে দিচ্ছে এখনও তারা ধ্বংসই চায়।" তিনি বলেন, "তাদের জাতীয় সরকারের নামে গতবার লেজেগোবরে অবস্থা ছিল। এবারও বিএনপির জাতীয় সরকার কী হবে তা তাদের রাজনীতি দেখেই বোঝা যায়।" | 9 |
দিনাজপুরে মহারাজা স্কুলের মাইন বিস্ফোরণ ট্রাজেডি দিবস আগামীকাল বুধবার। ১৯৭২ সালে এই দিনে দিনাজপুরে এক আকস্মিক মাইন বিস্ফোরণে শহীদ হন ৫ শতাধিক মুক্তিযোদ্ধা। দিবসটি পালন উপলক্ষে বুধবার স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে চেহেলগাজী মাজারে শহীদদের গণকবর ও মহারাজা স্কুল প্রাঙ্গণে শহীদদের নামফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দিনাজপুর প্রেসক্লাবে আলোচনা সভা এবং মহারাজা স্কুল মসজিদে দোয়া মাহফিলের আয়োজনকরা হয়েছে। প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর শত্রুমুক্ত হওয়ায় দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ীর মহারাজা গিরিজানাথ হাইস্কুলে মুক্তিযোদ্ধাদের একটি ট্রানজিট ক্যাম্প বসানো হয়। সেখানে ১৯৭২ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় মুক্তিযুদ্ধকালীন উদ্ধারকৃত মাইন দুটি ট্রাক থেকে নামানোর সময় একটি মাইন ফসকে পড়ে। এতে জড়ো করা সহস্রাধিক মাইন বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা প্রাণ হারান। বিডি প্রতিদিন/এমআই | 6 |
কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের মূল ফটকের বাইরে আত্মীয়ের কাছে নবজাতকদের রেখে পরীক্ষা দিচ্ছেন কয়েকজন এসএসসি পরীক্ষার্থী। নবজাতকদের কোলে নিয়ে আত্মীয়রা তাদের মায়েদের জন্য অপেক্ষা করছেন। গতকাল রোববার সকালে ওই কেন্দ্রে গেলে এমন চিত্র দেখা যায়।কোলে নবজাতক থাকার কারণ জানতে চাইলে অপেক্ষারত আত্মীয় আমেনা বেগম বলেন, 'ওর (নবজাতক) মায়ের নাম ফুলজান। কয়ারপাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দুবছর আগে রাণীগঞ্জের ফকিরের হাট এলাকায় তাঁর বিয়ে হয়।'অপেক্ষারত আরেক নবজাতকের নানি নূর নাহার বেগম জানান, সপ্তম শ্রেণি পড়া অবস্থায় তাঁর মেয়ে সুমির বিয়ে হলেও ১৫ দিন আগে সন্তান প্রসব করে। চিলমারী ইউনিয়নের চর শাখাহাতি এলাকায় বাড়ি হলেও থানাহাট এ ইউ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে তাঁর মেয়ে পড়ালেখা করেছেন।অপেক্ষারতরা জানান, এ কেন্দ্রের ফটকে তাঁদের মতো আরও কয়েকজন রয়েছেন নবজাতক সন্তান নিয়ে। তাঁরা সবাই অপেক্ষা করছেন নবজাতকদের মায়েদের জন্য।শরীফের হাট এম ইউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, তাঁর প্রতিষ্ঠানে শিখা আক্তার নামে এক পরীক্ষার্থী দুদিন আগে সন্তান প্রসব করেছেন।পরীক্ষা কক্ষের দায়িত্বরত শিক্ষক মো. আব্দুল মালেক ও আমিনুল ইসলাম বলেন, করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় অনেকের মেয়ের বাল্য বিয়ে হয়েছে। তাদের কেউ কেউ মা হয়েছে।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আব্দুল হালিম বলেন, 'করোনার কারণে বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় অভিভাবকেরা পরিবেশ পরিস্থিতি ও আর্থিক দৈন্যর কারণে তাঁদের মেয়ে শিশুদের বিয়ে দিয়েছেন। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করছি আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে।' | 6 |
আর একটা কর্মীর গায়ে আঘাত হলে কাদের মির্জা ও তার ছেলের হাত-পা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভাগ্নে মাহবুবুর রহমান মঞ্জু। তিনি বলেন, কোম্পানীগঞ্জের গত ৮ মাসের ঘটনায় মানুষ ক্ষুদ্ধ, আতঙ্কিত। এখানে যেন কোনো অভিভাবক নেই। এক অপরাজনীতির হোতার কারণে শান্তির জনপদ কোম্পানীগঞ্জ অশান্ত হয়ে পড়েছে। গতকাল আব্দুল কাদের মির্জা ফেসবুক লাইভে এসে নোয়াখালীর পুলিশ সুপার, ডিবির কর্মকর্তা, কোম্পানীগঞ্জ থানার সাবেক (ওসি) রনি, পরিদর্শক (তদন্ত) রবিউল হক, বর্তমান ওসি সাহেব, এসিল্যান্ড সাহেবসহ সবাইকে যে ভাবে কথা বলেছেন, আমি এ সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এগুলে বসে বসে সহ্য করেন কিভাবে। আপনারা এখানে বিবাদমান দু'গ্রুপে আসামি গ্রেফতারের নামে লেভেল ফিল্ড প্লেয়িং ফিল্ড করেন। ১৮ মামলার আসামি হামিদ ওসি তদন্তের রুমে কেন যায়? এ প্রশ্নের জবাব দিতে হবে। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) কাদের মির্জার পিছনে পিছনে সিপাহীর মত ঘুরে। আপনার স্বার্থ কি? কোম্পানীগঞ্জকে আপনি কোথায় নিয়ে যেতে চান?
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে মঞ্জু এসব কথা বলেন। কাদের মির্জাকে উদ্দেশ্য করে মঞ্জু বলেন, মানুষ যে প্লেটে খায় সে প্লেটে একটা দুইটা ছিদ্র করে। এই লোকটা ২০টা ছিদ্র করে। মেট্রিক পাস করছে ৩-৪ বার পরীক্ষা দিয়ে। ডিগ্রি পাস করছে দুইবার পরীক্ষা দিয়ে নকল করে। মন্ত্রী-এমপি কেউ বাদ নেই। সবাইকে অপমান করে যাচ্ছে সমানে। রমজানের ঈদের আগে দেদারচ্ছে অফিসারদের বিরুদ্ধে কথা বলার ভয় দেখিয়ে কত টাকার চাঁদাবাজি করেছেন, সে হিসাব আমাদের কাছে আছে। সময় মত প্রমাণপত্রসহ এগুলো দেওয়া হবে। মঞ্জু আরো বলেন, কমিটি নিয়ে যে সকল নাটক সিনেমা শুরু হয়েছে। এ সকল নাটক সিনেমা বন্ধ করুন। না হলে কিন্তু আমরা মুখ খুলতে বাধ্য হব। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে কি হয়, মির্জার কাছে কোনো ডকুমেন্ট নেই ডকুমেন্ট আমাদের কাছে আছে। তবে যদি আর একটা কর্মীর গায়ে আঘাত করা হয়। তাহলে এবার আব্দুল কাদের মির্জা ও তার ছেলে দুইজনেইর হাত-পা ভেঙে দেওয়া হবে। যদি রংমালাতে প্রোগ্রাম করতে যাও তুমি কাদের মির্জা, পার্বতীর এক হাজার মহিলা দিয়ে ঝাড়ু পিটা করে তোমাকে চৌধুরীহাট কলেজ থেকে বাহির করবো। এটা আমার প্রতিজ্ঞা। আমরা অনেক সহ্য করেছি। কোন নেতাকর্মীকে কিছু করবো না। শুধু তোমাকে আর তোমার ছেলেকে। এ নষ্ট ছেলে কোম্পানীগঞ্জের পরিবেশটা পর্যন্ত নষ্ট করে ফেলেছে। তুমিতো নষ্ট করেছই, এখন ছেলে দিয়েও এগুলা করাচ্ছ। বসুরহাট বাজারের ব্যবসায়ীদের নাভিশ্বাস উঠেছে। শুধুমাত্র মন্ত্রীর ভাই বলে আর প্রশাসনের ছত্রছায়ার কারণে আজকে সে বেঁচে যাাচ্ছে। না হলে বসুরহাট বাজারের ব্যবসায়ীরা তাকে পিটিয়ে মেরে ফেলত। এসব বিষয়ে জানতে শনিবার দুপুরে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল | 6 |
ইউক্রেনে হামলা হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। গতকাল সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেন, তাঁরা কতিপয় ব্যক্তিকে (রুশ) শনাক্ত করেছেন। তাঁরা ক্রেমলিনের ঘনিষ্ঠ। তাঁরা সরকারি সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করেন। জেন সাকি আরও বলেন, 'আমরা রাশিয়ার অভিজাত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার প্যাকেজ তৈরি করেছি।' গত মঙ্গলবার অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায়, তাহলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। পরদিন বুধবার একই পদক্ষেপের ইঙ্গিত দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস। তিনি বলেছিলেন, ইউক্রেনে হামলা হলে পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞাসহ যেকোনো পদক্ষেপ নিতে পারে তাঁর দেশ। ইউক্রেনের পূর্ব সীমান্তে বিপুলসংখ্যক রুশ সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। কিয়েভ ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মস্কো। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করে আসছে। চলমান এই উত্তেজনার মধ্যেই গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন সংকট নিয়ে বৈঠক আহ্বান করে যুক্তরাষ্ট্র। এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। ইউক্রেনের বিষয়ে নতুন করে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। আজ মঙ্গলবার এ বৈঠক হবে বলে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে। | 3 |
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সুজাত শেখ (২৬) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় দৌলতদিয়া ঘাট বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজাত শেখ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড সাহাদত মেম্বার পাড়া গ্রামের আলী নুরের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমন শেখ (১৮) নামের এক যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনিও একই গ্রামের হাসান শেখের ছেলে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুজাত ও ইমনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি ইমনকে মারপিট করে সুজাত। এ ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যায় দৌলতদিয়া ঘাট বাইপাস সড়ক এলাকায় ইমন সুজাতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা সুজাতকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, হত্যাকাণ্ডে জড়িত ইমনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। | 6 |
ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। এই মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ চলাচল করে। সড়কপথে চলাচলে এই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ ২৫ এপ্রিল সকালে খুলে দেওয়া হবে নবনির্মিত নলকা সেতুর এক লেন।এ ছাড়া মহাসড়কজুড়ে সৃষ্ট খানাখন্দ সংস্কার করা হচ্ছে। এ জন্য সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল রোববার ভোর থেকে মহাসড়কজুড়ে এ চিত্র দেখা গেছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) লুৎফর রহমান বলেন, বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়ক ব্যবহার করে উত্তরাঞ্চলের ১৬ জেলা ও দক্ষিণের ৬ জেলায় চলাচলকারী যানবাহন। বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় আসতে এ সড়ক ছাড়া কোনো বিকল্প সড়ক নেই।তাই প্রতিবছর ঈদ মৌসুমে এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হওয়ায় যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। প্রতিদিন এখান দিয়ে ২০-২১ হাজার যানবাহন চলাচল করে। ঈদে আরও বেশি, ৩২-৩৫ হাজার।সড়ক বিভাগের পক্ষ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কড্ডা, পাচলিয়াসহ বেশ কয়েকটি পয়েন্টে অস্থায়ীভাবে রাস্তা প্রশস্তকরণ করে আজ সোমবার ফুলজোড় নদীর ওপর নির্মিত নলকা সেতুর ঢাকা-উত্তরবঙ্গগামী লেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ছাড়া প্রায় ৪৫০ পুলিশ সদস্য তিন ভাগে বিভক্ত হয়ে পালাক্রমে দায়িত্ব পালন করবেন। যানবাহনের যে চাপ রয়েছে, লেন মেনে গাড়ি চললে যানজট সৃষ্টির আশঙ্কা নেই বলেও তিনি জানান।বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি বলেন, 'আশা করি এবার যানজট হবে না। ঈদে সেতুর টোল প্লাজার ১৯টি লেন চালু থাকবে।'নলকা সেতুর প্রকল্প ব্যবস্থাপক এখলাস উদ্দিন বলেন, 'যানজট নিরসনে আজ সোমবার নলকা সেতুর ঢাকা থেকে উত্তরাঞ্চলমুখী লেন চালু করা হবে। এ জন্য দ্রুতগতিতে কাজ করা হয়েছে।' | 6 |
সম্প্রতি শুরু হয়েছে বিলডাকিনি ছবির শুটিং। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। তাঁকে দেখা যাবে মাঝির চরিত্রে। ছবিটির শুটিংয়ে এখন নওগাঁ জেলার আত্রাইয়ে আছেন এই অভিনেতা। হাজারো মানুষের ভিড়ের মধ্যে চলছে শুটিং। শুটিং নিয়ে সন্তুষ্টির কথা জানালেন তিনি। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই ছবির শুটিং নিয়ে বারবার বিপত্তি দেখা দেয়। প্রযোজক ও পরিচালকের মধ্যে গল্পের পরিবর্তন ও অর্থ নিয়ে মতভেদ দেখা দেয়। অবশেষে মূল পরিচালক মনজুরুল ইমলামকে বাদ দিয়ে নীরবেই শুটিং শুরু হয়েছে। নতুন পরিচালক যুক্ত হয়েছেন ফজলুল কবীর। ছবির প্রযোজক আবদুল মমিন খান বলেন, 'অনেকটা দেরি হয়ে গেছে, অনেক জল ঘোলা হয়েছে। আমরা এখন সরকারি সব নিয়ম মেনেই শুটিং করছি। দুই-এক দিনের মধ্যেই পার্ণো দেশে আসবেন। সম্পূর্ণ শুটিং এই মাসেই শেষ করব।' গত সপ্তাহে আত্রাইয়ের পতিসরে শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম। ছবিতে তাঁর সহ-অভিনেত্রী পার্ণো মিত্র। তিনি এখনো বাংলাদেশে আসেননি। পার্ণোকে ছাড়াই বাকি অংশের শুটিংয়ে আরও অংশ নিয়েছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকারসহ অন্য অভিনয়শিল্পীরা। মোশাররফ করিম বলেন, 'প্রায় সাত দিনের মতো হলো শুটিং শুরু করেছি। গল্প দারুণ। চরিত্রটি ভালো লাগায় সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছি। ২৫ জানুয়ারি পর্যন্ত শিডিউল দেওয়া। এ সময়ের মধ্যেই সিনেমাটির আমার অংশের দৃশ্য শেষ হওয়ার কথা।' শুটিংয়ের আগেই ছবিটির গান প্রস্তুত করা হয়েছে। একটি গান গেয়েছেন নিশিতা বড়ুয়া। এ বছর ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন পরিচালক ফজলুল কবীর। তিনি এর আগে একই অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত 'গাঙকুমারী' ছবির শুটিং শুরু করেছেন। আগামী মাসে ছবিটির শেষ ধাপের কাজ শুরু হবে। সেখানেও অভিনয় করেছেন মোশাররফ করিম। এদিকে মোশাররফ অভিনীত অনুদানের ছবি 'মুখোশ' মুক্তির তালিকায় রয়েছে। | 2 |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর লিয়াকত আলীর পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।তিন দিনের ব্যবধানে ক্যাম্পাসে দুটি ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান।কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলো একজন শিক্ষার্থীর দ্বিতীয় আবাসস্থল। নিজের আবাসস্থলে শিক্ষার্থীরা আতঙ্কে থাকলে কীভাবে পড়াশোনায় মনোযোগী হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা।রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, 'ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা, প্রক্টরিয়াল বডি, পুলিশ প্রশাসনের কাজ কী? তারা কি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছে? সম্প্রতি ক্যাম্পাসে তিনটি ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি।' ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারলে প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করার দাবি করেন তিনি।এ সময় শিক্ষার্থীরা 'নিরাপত্তার অজুহাতে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করো', ক্যাম্পাসে নিরাপত্তা নাই কেন? প্রশাসন জবাব চাই', 'দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ চাই', 'সিসি ক্যামেরার কাজ কী? প্রশাসন জবাব চাই'-লেখাসংবলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন।ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকির সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ, শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র মহন্ত, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রঞ্জু হাসান প্রমুখ। | 6 |
ঢাকা: সাকিব আল হাসান তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর বেশ বিপদেই পড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগে খেলা নিয়ে শঙ্কায় পড়েছিল দলটির। তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই ডিপিএলের সুপার লিগ নিশ্চিত করেছে মোহামেডান। আজ ডিপিএলের দশম রাউন্ডের ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে সুপার ওভারে হারিয়ে সুপার লিগে উঠেছে মোহামেডান।এবারের ডিপিএলে আজ প্রথম দেখা গেল সুপার ওভারের রোমাঞ্চ। বৃষ্টিবাধায় ১০ ওভারে নেমে আসা ম্যাচ খেলাঘরকে ৮৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল মোহামেডান। জবাবে খেলাঘরও ১০ ওভার শেষে ৮৯ রান তোলে। সুপার ওভারে আগে ব্যাটিং করে ১৩ রান তোলে খেলাঘর। শেষ বলে এক রান নিয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে মাঠ ছাড়ে সাকিববিহীন মোহামেডান।বিকেএসপির চার নম্বর মাঠে এদিন বৃষ্টিবাধায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১০ ওভারে নামিয়ে আনা হয়েছিল। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৮৮ রান করে মোহামেডান। জবাবে ব্যাটিং করতে নেমে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিও ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান করে খেলাঘর। ডিপিএলে প্রথমবার ম্যাচ গড়ায় সুপার ওভারে। আগে ব্যাটিং করে আবু জায়েদ রাহির ওভারে ১ উইকেটে ১৩ রান তোলে খেলাঘর। ১৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সৈয়দ খালেদের ওভারের শেষ বলে ১ উইকেটে ১৪ রান করে জয় তুলে নেয় মোহামেডান।এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেয় মোহামেডান। ৯ উইকেটে ৮৮ রান করে মোহামেডান। ওপেনার আবদুল মজিদ একাই করেন ৩০ বলে ৫৭ রান। এই ওপেনার ছাড়া মোহামেডানের আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ দুই রান তুলতেই ছয় উইকেটে হারায় মোহামেডান। খেলাঘরের ইরফান হোসেইন ৯ রান দিয়ে ৪ উইকেট নেন। ৮৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে জয়ের পথেই ছিল খেলাঘর। তবে শেষ পর্যন্ত হারতেই হয় তাদের। দলের হয়ে মৌসুম ১৭ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। মোহামেডানের হয়ে তাসকিন আহমেদ ২২ রানে নেন ২ উইকেট। | 12 |
সুদানের পশ্চিম খোরদোফান প্রদেশের একটি সোনা খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) প্রদেশটির একটি পরিত্যক্ত সোনার খনি ধসে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এপি। এ বিষয়ে খনি কোম্পানি এক বিবৃতিতে জানায়, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে মঙ্গলবার একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন বলা হলেও এর সুনির্দিষ্ট কোনো সংখ্যা তারা জানায়নি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে প্রাণ হারানো ব্যক্তিদের ছাড়াও অন্তত আটজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খনি কোম্পানিটির ফেসবুক পোস্টে দুর্ঘটনার ছবিতে দেখা যাচ্ছে অন্তত দু'টি ড্রেজার সম্ভাব্য জীবিত ও মৃতদেহ খুঁজে বের করতে কাজ করছে এবং এই দৃশ্য দেখতে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়েছেন। অন্যান্য ছবিতে মানুষ মৃতদের দাফন করার জন্য নিয়ম অনুযায়ী কবর প্রস্তুত করতে দেখা যাচ্ছে। সংস্থার দাবি, খনিটি চালু না থাকলেও, এর পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী ওই এলাকা ছেড়ে যাওয়ার পর স্থানীয় খনি শ্রমিকরা সেখানে কাজে ফিরে আসে। তবে ঠিক কবে থেকে খনির কাজ বন্ধ ছিল তা স্পষ্ট করে বলা হয়নি। সুদানে সোনার খনি ধসে পড়ার ঘটনা খুবই সাধারণ। মূলত দেশটির সকল সোনার খনির নিরাপত্তার মান সর্বত্র নিরাপদ না হওয়ায় ধসে পড়ার মতো ঘটনা ঘটে থাকে বলে সংবাদমাধ্যমগুলো বলছে। | 3 |
আষাঢ়ের আকাশ কদিন বৃষ্টি ঝরিয়ে শ্রাবণে এসে তপ্ত রোদ ছড়াচ্ছে! তবে প্রকৃতির মাথা ঠান্ডা থাকুক কিংবা গরম, বাজারে যখন ঝাঁকে ঝাঁকে চকচকে রুপালি ইলিশ এসে হাজির, তখন আর স্বাদ নেওয়া ঠেকায় কে! তো সেই শ্রাবণের তপ্ত রোদ মাথায় নিয়ে গেল শুক্রবার যাওয়া হলো রাজধানীর কারওয়ান বাজারে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় বাজারে ক্রেতাসমাগম বেশি। মাছের বাজারে ইলিশের উপস্থিতি ও বিক্রি-বেড়েছে দুটোই। ইলিশের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। কতগুলো ইলিশ বরফে গা ডুবিয়ে আছে। কতগুলো পরপর নিচের দিকে মুখ করে সাজিয়ে রাখা। ওপরে এলইডি বাতির উজ্জ্বল আলো। সেই আলোয় চিকচিক করছে সব রুপালি ইলিশ। বাজারে কেজি নয়, বরং পিস হিসেবেই বিক্রি হচ্ছে বিভিন্ন ওজনের ইলিশ বিভিন্ন দামে। বিক্রি হচ্ছে একটি করে, জোড়ায় কিংবা হালি (চারটা) হিসেবে। ৪০০ গ্রামের একটু বেশি ওজনের প্রতিটি ইলিশ মিলছে ৪০০ থেকে ৫০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশের দাম ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। দরাদরিতে সেই দাম নেমে আসে ৮০০ টাকাতেও। ইলিশের বাজার জমে মূলত সকালবেলা। যাঁরা পাইকারি দরে অধিকসংখ্যক ইলিশ কিনতে চান, আসেন খুব সকালে। সকাল ৬টা থেকে ৭টার মধ্যে। বাজারে আসা বেশির ভাগ ইলিশই আসে চাঁদপুরের নির্দিষ্ট কিছু মৎস্যঘাট থেকে। কিছু আসে বরিশালের ভোলা থেকে। শুধু কারওয়ান বাজার নয়, আপনার নিকটবর্তী সব বাজারেই পেয়ে যাবেন এখন। পাবেন হাতের কাছের সুপারশপেও। সুপারশপ স্বপ্নে ৪০০ গ্রাম ওজনের ওপরে প্রতিটি ইলিশ মিলছে ৪৫০ টাকায়। ৬০০ গ্রাম ওজনের ওপরের প্রতিটি ইলিশ মিলছে ১ হাজার ৯০ টাকায়। ৯০০ গ্রাম ওজনের ওপরের প্রতিটি ইলিশ পাবেন ১ হাজার ৭৮০ টাকায়। কেজি হিসেবে বড় ইলিশের দাম কেজিপ্রতি ২ হাজার ৪৫০ টাকায়। সুপারশপ আগোরায় ৫০০ গ্রাম ওজনের ওপরের প্রতিটি ইলিশ মিলছে ৫৯০ টাকায়। ৭০০ গ্রাম ওজনের ওপরের প্রতিটি ইলিশ মিলছে ৯৯৯ টাকায়। কেজি হিসেবে বড় কেজিপ্রতি ইলিশের দাম পড়বে ১ হাজার ৭৫০ টাকায়। মীনা বাজারে ৫০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ পাবেন ৫৭০ টাকায়। | 4 |
সংবিধান বলছে, এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। দেশটা 'ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের'-সবার; সবাই জনগণ। সুতরাং রাজপথ দাপিয়ে বেড়ানো বিশ্বখ্যাত ব্র্যান্ডের গাড়ি অথবা চোখ ছানাবড়া করার মতো বিলাসবহুল বাড়ি, জেল্লাদার ফ্ল্যাট বা চাকচিক্যময় শপিং মলের মালিকের সঙ্গে বস্তিবাসীর বা ফুটপাতের খুদে ব্যবসায়ী কিংবা ভ্যানে সবজি বিক্রি করা মানুষটির মধ্যে একটা 'যোগ' আছে। একইভাবে হাজার হাজার কোটি টাকার কলকারখানা বা প্রায় আস্ত শহরসম আবাসন প্রকল্পের কর্ণধার কিংবা দেশে-বিদেশে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ে তোলা ব্যক্তিদের পাশাপাশি প্রান্তিক চাষা-মুটে-মজুরেরও রয়েছে দেশের 'মালিকানায়' হিস্যা এবং স্বভাবতই তাদের মধ্যকার 'যোগ'ও অস্বীকারের উপায় নেই। তবে তেল ও জলের মহিমা বাস্তবে রূপদানকারী এ দুই শ্রেণির মধ্যে দ্বিতীয় আরেকটি 'যোগ'ও বিদ্যমান, যা সংবিধানে বিবৃত নয়, মুক্তিযুদ্ধের চেতনায় পরিস্ফুট নয়, জাতিগত আকাঙ্ক্ষার পরিচায়কও নয়, তবু তা-ই আজ সবচেয়ে জাগরূক, সবচেয়ে কার্যকর, সবচেয়ে বাস্তব! স্বাধীনতার বয়স যখন অর্ধশতকের ঘর পেরোল, তখন পরাধীনতার আলাপ বাহুল্য ঠেকতে পারে অনেকের কাছে, কিন্তু শহর-মফস্বলের সব মানুষ স্বাধীনতার সুফল সমানভাবে পাচ্ছে কি না, এ প্রশ্ন ততটাই জরুরি, যতটা জরুরি গাছের সঙ্গে পানির সম্পর্ক। চারা লাগানোর প্রথম শর্তই নিয়মিত পরিচর্যার বন্দোবস্ত পাকা রাখা। তা না হলে ফলের স্বপ্ন স্বপ্নই থাকবে, কাঠ বেচে পয়সা উশুলও সম্ভব হওয়ার নয়। বাঙালি সম্পর্কে মেকলে সাহেবের (টমাস বেবিংটন মেকলে) মূল্যায়নকে একপেশে, পক্ষপাতদুষ্ট বলেন অনেকেই, কিন্তু তাঁরাও জেগে জেগে ঘুমাচ্ছেন। কেননা, তাঁরা চোখ মেলে বাস্তব দেখে 'সত্য' স্বীকারের সাহস রাখেন না। পরিসংখ্যানে দেশের উন্নতি-অগ্রগতির দৈর্ঘ্য-প্রস্থ মাপেন, দেশের বুকে ভুলেও 'স্টেথোস্কোপ' রাখেন না তাঁরা। মানবশরীরের হৃৎপিণ্ড সুস্থ রাখতে বহু ওষুধ আবিষ্কৃত হয়েছে, এমনকি হৃৎপিণ্ড প্রতিস্থাপন করার মতো ব্যবস্থাও বহাল, কিন্তু দেশের 'হৃদয়' ভালো থাকে কেবল সুশাসনে, তার রক্ত চলাচল নির্বিঘ্ন রাখতে পারে কেবল গণতন্ত্র। এ কথার কতটা কম বাস্তব রূপ দৃশ্যমান কিংবা সুশাসন-গণতন্ত্রের প্রয়োগ বা অপপ্রয়োগর হালহকিকত বেশ কিছু সূচক-জরিপ-গবেষণার বরাত দিয়ে তুলে ধরার একটা কোশেশ দেখা যায় বটে, কিন্তু নিজেদের দেখাশোনায়, জীবনযাপনে, সর্বোপরি অভিজ্ঞতার নির্যাসটা (আত্মোপলব্ধি?) কেমন? এই নিবন্ধকার দিন বিশেক আগে রাজধানীর জিগাতলায় ফুটপাতের এক দোকানির কাছ থেকে কলা কিনছিলেন। তখন পরপর দুই ব্যক্তি এসে ২০ ও ৩০ টাকা নিয়ে গেলেন। কৌতূহল বুঝতে পেরে দোকানি বলেন, 'একটা এলাকার "রাজনৈতিক ভাইবেরাদরদের" টাকা, অন্যটা ফাঁড়ির। এর বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর কর্তাদের জন্য সপ্তাহে দিতে হয় ১০০ টাকা।' অর্থাৎ সব মিলিয়ে এই খুদে দোকানিকে মাসে তাঁর দিকে 'পাতা হাতে' তুলে দিতে হয় ১ হাজার ৯০০ টাকা। জিগাতলার শুধু এই ব্যক্তি নন, রাজধানীজুড়ে প্রতিদিন মোটাদাগে তিন বেলা পেটের খাবার জোটাতে রোদ-বৃষ্টি মাথায় করে ফুটপাতে বসা খুদে ব্যবসায়ী, ভ্যানে করে সবজিসহ নানা পণ্য বিক্রেতাদের দিকে ধেয়ে আসে এমন বহু হাত। এভাবে প্রতিদিন কত শত কোটি টাকা তোলা হয় এবং কত স্তরে ভাগ-বাঁটোয়ারা হয়, তার কিছু খণ্ডচিত্র নানান সময় পত্রপত্রিকায় উঠে আসে, টেলিভিশনেও প্রচারিত হয়, তবে অবস্থার ইতরবিশেষ হয় না। রাজধানীর এই 'বাস্তবতা' জেলা-উপজেলা-ইউনিয়ন ছাড়িয়ে প্রত্যন্ত এলাকার হাটবাজার তক জেঁকে বসেছে। প্রতিদিন সড়কে কী পরিমাণ টাকা তোলা হয়, তার হিসাব কষা কঠিন, কিন্তু তা কোনোভাবেই শত কোটি টাকার কম নয়। এমনকি টাকার জন্য 'নোংরা' ঘাঁটতেও পিছপা নন হাত পাতনেওয়ালারা! ঢাকায় বাসাবাড়ি থেকে ময়লা নেওয়ার জন্য মাসে ফ্ল্যাট বা পরিবারপ্রতি ৩০ টাকা নেওয়ার কথা; এলাকাভেদে নেওয়া হয় ১৫০ থেকে ৫০০ টাকা। এভাবে প্রতিটি খাতে, প্রতিটি ক্ষেত্রে হাত পেতে টাকা তোলা হচ্ছে, প্রতিদিন, দিনদুপুরে। কেউ একজন নতুন বাড়ি করবেন বা নতুন ব্যবসা শুরু করবেন, তাঁকে এলাকার প্রভাবশালীকে, কোনো গ্রুপ বা গ্যাংকে 'খুশি' না করার উপায় নেই। এই টাকাকে 'চাঁদা', 'মাসোহারা', 'তোলা', 'বখরা'-যা খুশি নামে ডাকা হোক, কিংবা ভাইদের মিষ্টিমুখ করানো বা সন্তুষ্ট করা, যতভাবেই জায়েজের চেষ্টা হোক, শেষ পর্যন্ত তা 'হাত পেতে' নেওয়া টাকা। কারা নিচ্ছেন এ টাকা, কোন পর্যায় পর্যন্ত কাদের পকেটে ধাপে ধাপে ঢুকছে, তা শহরের ইট-পাথর থেকে শুরু করে গ্রামীণ হাওয়া-বাতাসেরও অজানা নয়! শুরুতে তাঁরা বাহারি মোটরসাইকেলে বলিউডি সিনেমার নায়কের বেশে চক্কর কাটেন, কিছু সময়ের মধ্যে চার চাকার মালিক বনে যান। একে একে ফ্ল্যাট, বাড়ি, জায়গা-জমি, কারখানাবাড়তেই থাকে সম্পদের তালিকা। এর সপক্ষে নতুন-পুরোনো, টাটকা-বাসি উদাহরণ ভূরি ভূরি। যে কারখানা বা ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ন্যায্য মজুরি দেন না, তিনিও তো শ্রমিকের কাছ থেকে 'হাত পেতেই' টাকা নিচ্ছেন। শ্রমিক-কর্মীরা নিরুপায়, কিন্তু যদি 'ইচ্ছাপূরণ' গল্পের মতো মালিক এক দিনের জন্যও শ্রমিক হতেন, তাহলে দেখতে পেতেন, আমাদের গর্বের বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত থেকে শুরু করে গ্রাম-মফস্বলের একটা ইটভাটা, স মিল অথবা ধানের চাতালের একজন শ্রমিক কত টাকা কীভাবে বঞ্চিত হচ্ছেন! এভাবে হাত কেবল রাস্তাঘাটে, বাজারহাটে, ব্যবসাপ্রতিষ্ঠান বা এবাড়ি-ওবাসায় পাতা হয় না, অফিস-কাছারি, হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রও হাত পাতার 'আদর্শস্থলে' পরিণত। কোট-প্যান্ট পরা সরকারি চাকুরেটিও আপনাকে আপনার প্রাপ্য সেবা-পরিষেবা দেওয়ার আগে আপনার দিকে 'হাত পাতবেন'। তাঁরা তো 'কিছু পেয়ে থাকেন'। 'অফিস খরচ', 'চা-নাশতার টাকা' বা সরাসরি 'ঘুষ'-যে নামেই ডাকুন, না দিলে সেবা নৈবচ নৈবচ। রেলস্টেশনে টিকিট কাটার ক্ষেত্রে একাধিকবার ১০ থেকে ২০ টাকা না পাওয়ার অভিজ্ঞতা হয়েছে এই নিবন্ধকারের। অজুহাত হিসেবে বলা হয়, খুচরা টাকা নেই। পরে টিকিট কাউন্টারের পাশে কিছু সময় অপেক্ষা করে দেখা যায়, যাঁরাই ৫০০ বা হাজার টাকার নোট দিচ্ছেন, তাঁরাই 'খুচরার অভাবে' ১০ থেকে ২০ টাকা কম পাচ্ছেন। এর ডাকনাম নাকি 'উপরি আয়', আদতে তা ভিক্ষাবৃত্তির 'বঙ্গীয় সংস্করণ'! দান-খয়রাত করেন মানুষ ইচ্ছায়, এসব ক্ষেত্রে তাঁদের 'জিম্মি' করা হয়। এ কারণেই কি 'মানুষ (পড়ুন বাঙালি) মাগনা আলকাতরাও খায়' কথাটি আমাদের সমাজ এতটা প্রচলিত? সুতরাং নিয়মের ব্যত্যয় ফুটপাত থেকে দপ্তরের অন্দর তক বিস্তৃত, প্রান্তিক জনপদ থেকে রাজধানীর কেন্দ্র তক 'বিষের বেছাতি'। সুতরাং নিবন্ধের শুরুতে উল্লেখ অঢেল সম্পদশালী, রাজনীতির দাপুটে কারবারি, দোর্দণ্ড প্রভাবশালীর সঙ্গে চাষা-মুটে-মজুরের 'দ্বিতীয় যোগ'টি স্পষ্ট। তাই দুর্নীতির সূচকে দেশের অবস্থান ওপরের দিকে থাকায় 'অস্বাভাবিকতার' কিছু নেই! একবার ভাবুন তো, 'অন্যায় যে করে আর অন্যায় যে সহে/ তব ঘৃণা যেন তারে তৃণসম দহে'-কবির এই প্রার্থনা মঞ্জুর হলে আমাদের কী দশা হতে পারে! এটুকু বলে থেমে যেতে পারলে ভালো হতো, কিন্তু নৈতিকতার এহেন স্খলন, হেলায় আত্মমর্যাদার এমন বিসর্জন, মানবিক মূল্যবোধের এই অতল অবনমনের কী হবে? নীরদ সি চৌধুরী আক্ষেপ করে বলেছিলেন 'আত্মঘাতী বাঙালি'। কিন্তু আমরা যে 'আত্মঘাত'কে এত দিনে রীতিমতো 'সংস্কৃতি'তে রূপান্তর করে ফেলেছি। ত্রাণসামগ্রীও নয়ছয়ের মচ্ছব হয় এ দেশে! একজন দুস্থকে তাঁর ভাতা বা খাদ্যসহায়তার কার্ড পেতেও দিতে হয় টাকা এবং জনপ্রতিনিধিরা তা অম্লানবদনে 'হাত পেতে' নেন! এমন আত্মমর্যাদাহীন জাতির মাথাপিছু আয়ের হিসাব কষার আগে দরকার মাথার ভেতরের 'পচন' দেখা! হাসান ইমাম সাংবাদিক[] | 8 |
সাত বছর আগে মিসর থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজ ভাড়া আনার সঙ্গে জড়িত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সে সময়ের কর্মকর্তাদের আগামী বৈঠকে তলব করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার (৮ সেপ্টেম্বর) সংসদীয় কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। এ সময় কমিটি জানায় মিসর থেকে ভাড়ায় আনা ২ বোয়িং চালিয়ে বিমানের ১১শ' কোটি টাকা ক্ষতি হয়। এর জন্য দায়িদের আগামী বৈঠকে উপস্থিত থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে। আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিসরীয় দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের কমিটির আগামী বৈঠকে উপস্থিত হতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময়, সৈয়দা রুবিনা আক্তার এবং কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন। উল্লেখ্য, পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ দুটি লিজ নিয়েছিল বিমান। এর একটি বিমানের বহরে যুক্ত হয় ২০১৪ সালের মার্চে এবং অন্যটি একই বছরের মে মাসে। এক বছরের কম সময় অর্থাৎ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট পরিচালনার পর একটির ইঞ্জিন বিকল হয়ে যায়। উড়োজাহাজটি সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকেই ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। দেড় বছরের মাথায় নষ্ট হয় বাকি ইঞ্জিনটিও। উড়োজাহাজটি সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকে আবারও ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। পরে ভাড়ায় আনা ইঞ্জিনও নষ্ট হয়ে যায়। সেই ইঞ্জিন মেরামত করতে যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠানে পাঠানো হয়। তবে কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি। সে কারণে ইজিপ্ট এয়ার এবং মেরামতকারী কোম্পানি- উভয়কেই অর্থ দিতে হয়েছে বিমানকে। ফলে দুটি বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজের পেছনে পাঁচ বছরে বাংলাদেশ বিমানের ক্ষতি হয় ১১শ কোটি টাকা। গত বছরের অক্টোবর মাসে সংসদীয় কমিটির বৈঠকে জানায়, এই উড়োজাহাজ দুটি চালিয়ে রাজস্ব আদায় হয়েছিল ২২শ কোটি টাকা, আর খরচ হয়েছিল ৩৩শ কোটি টাকা। দুটি উড়োজাহাজের জন্য প্রতি মাসে বিমান ১১ কোটি টাকা করে ভর্তুকি দিয়ে আসছিল। সেই দায় থেকে ওই বছরের মার্চ মাসে মুক্ত হতে পেরেছে বিমান। গত দশম সংসদের বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এই বিমান দুটি লিজ নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল। | 6 |
ঢাকা: আগের ম্যাচে একাদশে থেকেও বোলিং করেননি মোস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে একাদশেই ঠাঁই হয়নি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি পেসারের। ফিজকে কি বিশ্রাম দেওয়া হয়েছে? না তিনি চোটে পড়েছেন?দলীয় সূত্রে জানা গেছে, বুকে-পিঠে ও মাংসপেশির ব্যথায় খেলতে পারছেন না মোস্তাফিজ। দারুণ ছন্দে থাকা বাঁহাতি পেসার ডিপিএলেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। ৭ ম্যাচের ছয় ইনিংসে ২০ ওভার বোলিং করে পেয়েছেন ১৩ উইকেট। অন্যদের চেয়ে অনেক কম ওভার বোলিং করেও এখনো আছেন সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুই নম্বরে।চোটে পড়ায় আপাতত মাঠে নয়, হোটেলেই থাকতে হচ্ছে মোস্তাফিজকে। সন্ধ্যায় প্রাইম ব্যাংকের কোচ সারওয়ার ইমরান নিশ্চিত করেছেন মোস্তাফিজের না থাকার কারণটা। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, 'মোস্তাফিজ চোটে পড়েছে। তাঁর বুকে, পিঠে ও মাংসপেশিতে ব্যথা আছে। এ কারণে সে খেলতে পারছে না।' কবে বাঁহাতি পেসার ফিরতে পারবেন, সেটি এখনই বলতে পারছেন না সারওয়ার ইমরান। মোস্তাফিজকে ছাড়া মিরপুরে আজ তামিমদের প্রাইম ব্যাংক বোলিংয়ে সেভাবে সুবিধা করতে পারেনি। প্রথমে ব্যাটিং করতে নেমে আবাহনী করে ১৮৩ রান। আবাহনীর নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ার বেশি আক্রমণাত্মক ছিলেন জাতীয় দলের দুই পেসার রুবেল-শরীফুলের বিপক্ষে। রুবেল ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য। প্রথম বলে উইকেট পেলেও বোলিংয়ের সেই ধার শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি শরীফুলও। ৪ ওভারে ২ উইকেট পেলেও ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৫ করে। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাও প্রাইম ব্যাংক হেরেছে ৩০ রানের বড় ব্যবধানে।মোস্তাফিজের চোটে পড়া শুধু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নয়, চিন্তায় ফেলতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও। এ মাসের শেষেই তিন সংস্করণে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে ফিট মোস্তাফিজকে বড় দরকার তামিম-মাহমুদউল্লাহদের। | 12 |
দীর্ঘদিন পর জেনারেল মঈন ইউ আহমেদ (অব:) প্রকাশ্যে এসেছেন। ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আহমেদ, এন আর বি সি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, লন্ডনের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন, ঢাকার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক প্রমুখের সঙ্গে তিনিও যোগ দেন । | 6 |
হাওরে দুর্যোগের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাঁধ নির্মাণকারী ঠিকাদারদের অনিয়ম-দুর্নীতি দায়ী বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবিতে টিআইবি এ মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত 'ইয়েস গ্রুপের' সদস্যরা অংশ নেন।
ঢাকার পাশাপাশি দেশের ৪৫টি অঞ্চলে সচেতন নাগরিক কমিটিও (সনাক) একই দাবিতে রোববার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, হাওরের প্রতিবছরের দুর্যোগের জন্য জলবায়ুর পরিবর্তন দায়ী। পাশাপাশি পাউবো, স্থানীয় প্রভাবশালী ও বাঁধ নির্মাণকারীদের অনিয়ম-দুর্নীতিও এ দুর্যোগের অন্যতম কারণ।
তিনি বলেন, তারা দীর্ঘদিন থেকে বিষয়টি বলে আসছেন। তাদের ২০০৮ ও ২০১৫ সালের গবেষণায়ও বিষয়টি উঠে এসেছে। ইফতেখারুজ্জামান বলেন, এই দুর্নীতি রোধ করার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার বাস্তবায়নে শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। এ বিষয়ে টিআইবি ১০ দফা দাবি তুলে ধরে। এগুলো হলো-'প্যারিস চুক্তি' বাস্তবায়নে প্রধান কার্বন নিঃসরণকারী হিসেবে সব শিল্পোন্নত দেশের অঙ্গীকার অব্যাহত রাখা, প্রতিশ্রুতি পালনে আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা, 'দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদান' নীতি বিবেচনা করে ঋণ নয়, শুধু অনুদানকে স্বীকৃতি দিয়ে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা ইত্যাদি।
| 6 |
কঠোর বিধিনিষেধ অমান্য করে গাজীপুরে যাত্রী পরিবহন করায় দূরপাল্লার কমপক্ষে ৪০টি বাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ। জব্দকৃত বাসগুলো নগরের কোনাবাড়ী এবং চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে রাখা হয়েছে। তবে যাত্রীদের ছেড়ে দেয়া হয়েছে। কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, চলমান লকডাউনে দিনের বেলায় চেকপোস্টে গণপরিবহন চলাচলে কড়াকড়ি থাকলেও রাতের বেলায় চেকপোস্টে কিছুটা শিথিল থাকে। সেই সুযোগে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন রুটের দূরপাল্লার বাস চলাচল করে। ওসি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীদের কাছ থেকে তিন থেকে চার গুণ বেশি ভাড়া নিয়ে এসব বাস চলাচল করছে এমন খবরে হাইওয়ে পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় ও আশেপাশের এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালায়। পরে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে ৪০ বাস জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : ইউএনবি | 6 |
স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রীদের ব্যক্তি হিসেবে রাজনীতি করা, রাজনৈতিক মতাদর্শে অনুরক্ত বা আকর্ষিত হওয়া, কোনো রাজনৈতিক সংগঠনের সদস্যপদ গ্রহণ, সে সুবাদে নেতৃত্বের বিভিন্ন সিঁড়ি আরোহণ-সবটাই আইন ও সংবিধানসম্মত এবং সুষ্ঠু সমাজ বিকাশের সহায়ক রীতি ও পদ্ধতি। তাহলে বাংলাদেশে এ মুহূর্তে ছাত্ররাজনীতি ও ছাত্রসংগঠন নিয়ে জাতির এত ভয়াবহ উদ্বেগ-উৎকণ্ঠা কেন? তাৎক্ষণিক কারণ হিসেবে বলা যায়, বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা ও শিক্ষাঙ্গনের ভয়াবহ রূপ, কিছু অপরাজনৈতিক শক্তি ও ব্যক্তি কর্তৃক কোমলমতি শিক্ষার্থীদের বিপথগামী করা, শিক্ষার্থীদের ওপর একশ্রেণির রাজনৈতিক লেবাসধারী গুন্ডা-পান্ডার শারীরিক-মানসিক নির্যাতন, নিরীহ ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তাহীনতা এবং সর্বোপরি শিক্ষা প্রশাসনের নির্লজ্জ দলবাজি, অদক্ষতা, নির্লিপ্ততা, দুর্বল নৈতিকতা এবং ক্ষেত্রবিশেষে চরম অসহায়ত্ব। এ দুই অবস্থার দুই ধরনের প্রকৃতি ও প্রেক্ষাপট। প্রথমটি কেতাবি ধারণা বা তত্ত্ব। দ্বিতীয়টি দীর্ঘদিনের অভিজ্ঞতা। এ দুয়ের মাঝামাঝি দাঁড়িয়ে এই অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে অনেকে মতামত দিচ্ছেন, শিক্ষাঙ্গন থেকে 'দলীয় রাজনীতি' নিষিদ্ধ করে দিলেই অবস্থার উন্নতি হতে পারে। সবাই একবাক্যে স্বীকার করবেন, এই অরাজক অবস্থা হঠাৎ করে এক-দুই মাস বা বছরে সৃষ্টি হয়নি। তিলে তিলে গড়ে ওঠা এ মহাদানবীয়তার আশ্রয়-প্রশ্রয়, যার দায় আমাদের সবার। তাই সবাইকে অত্যন্ত সতর্ক ও সুচিন্তিত পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে। শুধু রাজনীতি বন্ধের ফাঁকা বুলি দীর্ঘস্থায়ী ফলাফল দেবে না। রাজনীতি সত্যিকার অর্থে অনেক ক্যাম্পাসেই এখন নেই, তাই বলে টেন্ডারবাজি, সন্ত্রাস, হল-হোস্টেলের সিট দখল, ভিন্নমতাবলম্বীদের দমন-পীড়ন বন্ধ হয়নি। আবার রাজনীতি এমন একটি প্রক্রিয়া, যা কারও নির্দেশে বন্ধ হয় না, কারও নির্দেশে শুরুও হয় না। তবে রাজনীতিকে শুদ্ধ ও সুস্থ ধারায় বিকাশের উদ্যোগ নেওয়া যায়। যে বুয়েট ক্যাম্পাসে নির্মম হত্যাকাণ্ডটি সংঘটিত হলো, সে ক্যাম্পাসে সত্যিকার অর্থে কোনো রাজনীতি ছিল না। ছিল সরকারি দলের তকমাধারী একদল বিকৃত মানসিকতার ছাত্রনামধারীর ত্রাসের রাজত্ব। বুয়েটে আবরারের হত্যাকাণ্ডের আগে অনুরূপ ঘটনা আর ঘটেনি, তা নয়। নির্যাতিত হয়ে ক্যাম্পাসও ছেড়েছে অনেকে। অভিযোগও হয়েছে, কিন্তু প্রতিকার হয়নি। প্রতিবাদ, প্রতিরোধ কিংবা মিডিয়ায় প্রকাশিতও হয়নি। তবে ক্যাম্পাসে সবাই তা কমবেশি জানত। শুধু বুয়েট নয়, চুয়েট, রুয়েট, কুয়েট, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-কোনো প্রতিষ্ঠানই এই দুর্বৃত্তায়নের বাইরে নেই বা ছিল না। নির্যাতনের রকম ও ধরনে উনিশ-বিশ ছিল। আবরারের মৃত্যু কারও কারও কাছে এখনো দুর্ঘটনা। কয়েকজন অতিরিক্ত 'পান' করায় এমন অঘটন ঘটে গেল বলে প্রকাশ্যে মৃদু আক্ষেপ দেখেছি। কোনো কোনো দুর্ঘটনা বা অঘটন ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়, যেমন ছোট্ট একটি স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করে। যেমনটি হয়েছিল ঢাকার রাজপথে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে দুজন কিশোর ছাত্রের মৃত্যু-পরবর্তী লাগাতার সড়ক অবরোধ এবং মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তাসহ অনেকের বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন শনাক্তকরণ, ভিআইপিদের উল্টো পথে চলা গাড়িগুলোকে সোজা পথ দেখিয়ে দেওয়া। জাঁদরেল ভিআইপিদের রাজপথে কিশোরদের কাছে মাফ চাওয়া। একইভাবে স্বতঃস্ফূর্ত কোটাবিরোধী আন্দোলনের কথাও স্মরণ করা যেতে পারে। বুয়েটের সর্বশেষ দুর্বৃত্তপনার নির্মম বলি আবরারও জীবন দিয়ে দেশের সব ছাত্রছাত্রী, তাদের পিতামাতা, ভাইবোন, চিন্তাশীল সাধারণ মানুষ, দেশের শিক্ষকসমাজ, সরকার-সবার চিন্তা-চেতনায় প্রবলভাবে আঘাত করেছে। তাই বিষয়টি নিয়ে বাস্তবানুগ পদক্ষেপ চাই। বাংলাদেশে ছাত্ররাজনীতি ও রাজনৈতিক ছাত্রসংগঠনের নিজস্ব ইতিহাস এবং সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। ১৯৩০ থেকে ১৯৪৭ পাকিস্তান আন্দোলন পর্বে মুসলিম ছাত্রলীগ, পাকিস্তান সময়ে ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ১৯৫০-এর দশকে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক কর্মকাণ্ডে নিজেদের সীমাবদ্ধ না রেখে জাতীয় রাজনৈতিক বিষয়ে অনেক বেশি সমর্পিত হয়। সেটাই হয়তো ছিল সময়ের দাবি। স্বাধীনতার পর থেকে ছাত্ররাজনীতি ক্রমাগতভাবে সহিংস হয়ে ওঠে। সে সহিংসতায় সব সময় ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন এগিয়ে থাকত। সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে প্রকৃত অর্থে কোনো রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই। রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় এখন যা হয়, তার নিকৃষ্ট নমুনা জাতি ইতিমধ্যে দেখেছে। পত্রিকান্তরে জানা গেল, স্বাধীনতার পর থেকে ক্যাম্পাসে প্রায় ১৫১টি লাশ পড়েছে। তবে দাঙ্গা-হাঙ্গামা, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, পাঠদান বিঘ্নিত হওয়া, হল-হোস্টেল খালি করা, নারী নির্যাতন ইত্যাদি ক্যাম্পাসের স্বাভাবিক অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ছাত্রনেতাদের ক্যাম্পাস ঘিরে ব্যবসা-বাণিজ্য, বখরা-কমিশন, নেশা ও মাদকসেবন এবং মাদক ব্যবসা; সর্বোপরি কলেজ-বিশ্ববিদ্যালয়ে সমান্তরাল প্রশাসন পরিচালনার কথাও শোনা যাচ্ছে। উৎকণ্ঠিত জাতি এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। এসব অরাজকতার কারণে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। এর প্রতিকারে সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের মানুষকে দায়িত্ব নিয়ে এ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে হবে। প্রথম দায়িত্ব বর্তায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের ওপর। যে মৌলিক বিষয়ে সব শিক্ষককে ঐকমত্যে আসতে হবে, তা হলো শিক্ষকদের আত্মমর্যাদাবোধ ও শিক্ষকসুলভ ব্যক্তিত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার এবং দলকানা ও দলদাসসুলভ মানসিকতা পরিহার। যে শিক্ষাঙ্গনে অপেশাদার, দলকানা, দলদাস শিক্ষকদের আধিপত্য থাকবে, সে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি ও শিক্ষকরাজনীতি উভয়ই কলুষিত হতে বাধ্য। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিম্নলিখিত কার্যক্রম শুরু করতে পারে। ১. পাঠদান নিয়মিতকরণ, ক্লাসে ছাত্র-শিক্ষক উভয়ের উপস্থিতি নিয়মিতকরণ এবং পাঠপ্রক্রিয়াকে উপভোগ্য ও আনন্দদায়ক করার যাবতীয় উদ্যোগ গ্রহণ। ছাত্র-শিক্ষক সবার জন্য উপযুক্ত প্রণোদনার ব্যবস্থা করা। ২. ক্যাম্পাসের নিয়মনীতি, আইনশৃঙ্খলা, শিষ্টাচার কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করা। অমান্যকারীদের যথাযথ শাস্তি বিধান। ৩. হল-হোস্টেল প্রশাসনে নিয়মনিষ্ঠ, নিরপেক্ষ, দক্ষ ও কর্মঠ ব্যক্তিদের নিয়োগ এবং তাঁদের যথাযথ সহায়তা নিশ্চিত করা। ৪. ইতিমধ্যে ক্যাম্পাসে যেসব অনিয়ম, র্যাগিংয়ের নামে নির্যাতন, বাড়াবাড়ি হয়েছে, সেসব বিষয়ে তদন্ত করে নির্যাতিত ও নির্যাতনকারীদের চিহ্নিতকরণ এবং অপরাধের মাত্রা ও ধরন অনুসারে দণ্ড প্রদান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান। ৫. প্রতিষ্ঠানের আইনগত ক্ষমতার আওতায় নিয়মনীতি প্রয়োগ করে ক্যাম্পাসে দলীয় রাজনীতি অন্তত আগামী দুই বছরের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া। ৬. ২০২০ সালের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা। ৭. ছাত্র সংসদ নির্বাচনে দলভিত্তিক প্রচারণা প্রার্থীর অযোগ্যতা হিসেবে পরিগণিত করা। ৮. প্রতিটি প্রতিষ্ঠানে দলনিরপেক্ষ শিক্ষকদের প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট, হাউস টিউটর, হোস্টেল সুপার ইত্যাদি দায়িত্ব দেওয়া। ৯. প্রতিটি প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করা। ১০. পড়াশোনা, গবেষণা, প্রশাসনসহ নানা সৃজনশীল উদ্যোগের জন্য ছাত্র-শিক্ষক উভয়কে পুরস্কৃত করা। সরকার ও দেশের দায়িত্বশীল সব রাজনৈতিক দল শিক্ষাঙ্গনের এই অস্থির সময়কে সুস্থির করার জন্য রাজনৈতিক স্বার্থ বা দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে একটি ঐকমত্যে উপনীত হবেন, এটি জাতির প্রত্যাশা। শিক্ষাঙ্গন ব্যবস্থাপনায় বাইরের হস্তক্ষেপ বন্ধ করে নিরপেক্ষ প্রশাসনকে সব আইনি সহায়তা দিতে হবে। এ জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে একটি সর্বদলীয় কমিটি করে সম্ভাব্য করণীয়সমূহ আলোচিত হতে পারে। এ ক্ষেত্রে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করার জন্য রাজনৈতিক দলসমূহ ঐকমত্যের মাধ্যমে ক্যাম্পাসে দলীয় কার্যক্রম বন্ধ করে দিতে পারে। ক্যাম্পাসে বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হবে। ছাত্রছাত্রীরা অন্তত ক্যাম্পাসের ক্ষুদ্র পরিসরে দলীয় প্রচারণার বদলে মুক্তমনে রাজনীতি নিয়ে তর্ক-বিতর্ক করবে। দলীয় ছাত্র ফোরাম দেশে থাকতে পারে, তারা ক্যাম্পাসের বাইরে নিজ নিজ দলের জন্য কাজ করবে। স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রীরা ইচ্ছা করলে সরাসরি তাদের পছন্দমতো রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণের অধিকারী হবে। যারা সরাসরি রাজনৈতিক দলের সদস্য হবে, তারা আর ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেবে না। উন্নত ও স্থিতিশীল গণতান্ত্রিক দেশগুলোতে রাজনৈতিক দল, ছাত্রসমাজ এবং ক্যাম্পাসের মধ্যে যেভাবে রাজনীতির মিথস্ক্রিয়া হয়, আমরা আমাদের রাজনীতিকে সেই সভ্য ও সংস্কৃতির পথে প্রবাহিত করতে পারি। এতে বিরাজনীতিকরণ যেমন হবে না, আবার সংখ্যাগরিষ্ঠ সাধারণ ছাত্রছাত্রীদের স্বাধীন মতপ্রকাশ, নেতৃত্বের বিকাশ উপযোগী ক্যাম্পাসে মানবিক ও উন্মুক্ত পরিবেশ ফিরে আসবে। বিরাজনীতিকরণ ও অতিরাজনীতিকরণ-দুটিই সমাজের জন্য ক্ষতিকর। আমাদের উচিত দুই চরম অবস্থার মধ্যবর্তী অবস্থানে সমাজকে রাখার চেষ্টা করা। আমরা বর্তমানে অতিমাত্রায় দলীয়কৃত একটি সমাজের বাসিন্দা। এ এক ভয়ংকর সমাজ। ছাত্রসমাজকে এ ভয়ংকর প্রবণতা থেকে মুক্ত করতে হবে। ড. তোফায়েল আহমেদ: কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। স্থানীয় সরকার ও শাসন বিশেষজ্ঞ[] | 8 |
প্রথম সিজনের সাফল্যের পর দর্শকেরা উদগ্রীব ছিলেন দ্বিতীয় সিজন কবে আসবে তা নিয়ে। আগামী ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজের দ্বিতীয় সিজন।কোটা শহরের বিভিন্ন কোচিংয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে আইআইটির উপযুক্ত করে তোলা ছেলেমেয়েদের গল্প বলেই দর্শকের মন জয় করে নিয়েছিল 'কোটা ফ্যাক্টরি' আর সিরিজের অন্যতম চরিত্র 'জিতু ভাইয়া'। আগেরবারের মতো এই সিজনেও মুখ্য চরিত্রে থাকছে জিতু ভাইয়া ও বৈভব পান্ডে।'কোটা ফ্যাক্টরি' সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে বৈভব তার স্বপ্নের ইনস্টিটিউশন মহেশ্বরীতে সুযোগ পেয়েছে। কিন্তু তার প্রেমিকা বর্তিকা ব্যর্থ হয় মহেশ্বরীতে চান্স পেতে।প্রেমিকার কথা ভেবে মহেশ্বরীতে পড়ার সুযোগ ছেড়ে দেয় বৈভব। সিট খালি হওয়ায় সেই সুযোগ আসে বর্তিকার কাছে। কিন্তু লাজুক বৈভব নিজের মনের কথা বর্তিকার কাছে বলার আগেই বর্তিকা জানায়, সে ভর্তি হচ্ছে মহেশ্বরীতে। মনে কষ্ট পায় বৈভব। বর্তিকাকে জানায়, তার জন্যই মহেশ্বরীতে পড়ার সুযোগ ছেড়েছে সে। কিন্তু বর্তিকার উত্তর, তার কাছে ক্যারিয়ারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নয়। অন্যদিকে প্রডিজি ইনস্টিটিউশন থেকে ইস্তফা দেয় ছাত্রছাত্রীদের পছন্দের শিক্ষক জিতু ভাইয়া (জিতেন্দ্র কুমার)। নিজেই শুরু করে একটি কোচিং সেন্টার। প্রডিজির ছেলেমেয়েরা ভিড় করে জিতুর নতুন প্রতিষ্ঠানে। ক্ষতির মুখে পড়ে প্রডিজি। শুরু হয় দুই কোচিংয়ের দ্বন্দ্ব।নতুন চমক রয়েছে দ্বিতীয় সিজনে। উদয় ও শিবাঙ্গীর সম্পর্কের ওপর জোর দেওয়া হবে এই সিজনে। আইআইটিতে যোগ দেওয়ার আগের মুহূর্তে মত বদলে, নিজের ব্যবসা শুরু করার কথা ভাবে উদয়।দূরত্ব তৈরি হয় বৈভব ও বর্তিকার মাঝে। সিজনের শেষে প্রাধান্য পায় দুই বন্ধু বৈভব ও মীনা। দুজনই সুযোগ পায় আইআইটিতে। ভর্তি হয় একই কলেজে। কলেজে গিয়ে নতুন বন্ধু পায় বৈভব। তাঁদের সঙ্গে এক হয়ে মীনাকে হেয় করতে থাকে। বন্ধুত্ব দিয়ে যে গল্পের শুরু তার পরিণতি কী হবে তা-ই নিয়ে জন্ম নেয় নতুন সাসপেন্স।অনেকের মতে, 'কোটা ফ্যাক্টরি' সিরিজের গল্পের সঙ্গে একটা জেনারেশন নিজেদের ভালো সংযোগ করতে পেরেছে। প্রযোজনা প্রতিষ্ঠান টিভিএফের সিরিজ 'কোটা ফ্যাক্টরি' প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও কি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে? অপেক্ষা আর মাত্র কিছুদিন। | 2 |
সিএনজি নিয়ে ছিনতাই করার অভিযোগে তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।গ্রেফতাররা হলেন আরিফ, আলামিন ও ড্রাইভার রাহাত। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি, মোবাইল ফোন ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক জানান, ভাটারা থানার মামলার বাদী ভিকটিম মো. খলিল হাওলাদার ভোর অনুমান ৬টা ৪৫ মিনিটে ভুলতা গাউছিয়া মার্কেটে যাওয়ার জন্য ভাটারার বিআরটিসি বাস কাউন্টার থেকে সিএনজিতে ওঠেন। তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি গুলশানের পুলিশ পরিদর্শক শাহজাহান বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ২০ এপ্রিল দিবাগত রাতে তাদের রামপুরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতার তিনজনই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান ডিবির এই কর্মকর্তা। সূত্র : ডিএমপি নিউজ বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
চূড়ান্ত হালনাগাদের ভোটার তালিকা মঙ্গলবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশের ভোটার সংখ্যা ১১ কোটি ছাড়িয়ে যাবে। একই সঙ্গে মঙ্গলবার ভোটার দিবস পালন করবে সংস্থাটি। এবারের প্রতিপাদ্য 'বয়স যদি হয় আঠারো, ভোটার হতে দেরি কেন'। সোমবার (১ মার্চ) ইসির জনসংযোগ শাখা জানায়, বর্তমানে তালিকাভুক্ত ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। আর হালনাগাদে নিবন্ধন সম্পন্ন করেছেন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন নাগরিক। এই নতুন নিবন্ধন করা নাগরিকদের তালিকা গত ১৭ জানুয়ারি প্রকাশ করেছে ইসি। যাদের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে, সেই হিসেবে দেশে মোট ভোটার দাঁড়াবে ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জনের মতো। আপিলে কিছু যোগ-বিয়োগ না হলে এই সংখ্যাই চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে মঙ্গলবার। এক্ষেত্রে নারী ভোটার হবে ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন। আর পুরুষ ভোটার হবে ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জনের মতো। করোনার কারণে ভোটার দিবস উপলক্ষে স্বল্প আয়োজন করেছে ইসি। ইসিতে আলোচনাসভা অনুষ্ঠিত হবে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। | 6 |
নিজের রকেট জাহাজ নিউ শেপার্ডে করে মহাকাশ ভ্রমণ শেষে ফিরেছেন বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস। তাঁর এই নিউ শেপার্ড এবারই প্রথম কোনো ক্রু ফ্লাইট পরিচালনা করল। ২০ জুলাই চন্দ্র বিজয়ের দিনটিকে মহাকাশ ভ্রমণের জন্য বেছে নিয়েছিলেন বেজোস। বেজোসের সংস্থা ব্লু অরিজিন এই নিউ শেপার্ড নামের রকেট তৈরি করে। এটি মহাকাশ পর্যটনের জন্য ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণের জন্যই নকশা করা হয়। ২০০০ সালে ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেন বেজোস। বেজোসের এই প্রথম মহাকাশ ভ্রমণে সহযাত্রী ছিলেন তাঁর ভাই মার্ক বেজোস, পথপ্রদর্শক হিসেবে ছিলেন ৮২ বছর বয়সী অভিজ্ঞ মহাকাশচারী ওয়ালি ফাঙ্ক এবং ১৮ বছর বয়সী একজন শিক্ষার্থী অলিভার ডায়মেন। মোট ১১ মিনিটের মতো ছিল এই ভ্রমণ। তবে এই ভ্রমণের ঘটনার পাশাপাশি আরেকটি মজার বিষয় উঠে এসেছে। তা হলো, যে সময়ে শীর্ষ ধনী জেফ বেজোস পৃথিবীর বাইরে ছিলেন, সেই সময়ে কে ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ নিয়ে রীতিমতো অভিনন্দন জানানোর ধুম পড়ে গেছে। একদল অভিনন্দন জানান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ককে, তো আরেক দল অভিনন্দন জানান ফ্রান্সের বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বারনার্ড আরনল্টকে। ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ইলন মাস্ক। যেহেতু পৃথিবীর বাইরে ঘুরতে গিয়েছিলেন বেজোস, তাই ওই সময় বিশ্বের শীর্ষ ধনী কে ছিলেন? টুইটারে অনেকের সোজাসাপটা উত্তর-ইলন মাস্ক। কেউ কেউ লেখেন, কিছুক্ষণের জন্য ইলন মাস্ক আবার পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন। একজন লেখেন, টেকনিক্যালি জেফ বেজোস আর বিশ্বের শীর্ষ ধনী নন। একজন লেখেন, ইলন মাস্ককে অস্থায়ীভাবে আবার পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার জন্য অভিনন্দন। তবে আরেক দল ঠিক ঠিক নজর রেখেছিল ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকায়। ওই তালিকা অনুযায়ী বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী তখন বারনার্ড আরনল্ট। তাদের মতে, পৃথিবীতে বেজোসের অনুপস্থিতিতে আরনল্টই ছিলেন শীর্ষ ধনী। টুইটে তাঁকেও অভিনন্দন জানান অনেকে। একজনের টুইট ছিল এমন, আজ কয়েক মিনিটের জন্য, গ্রহের ধনী ব্যক্তিরা হলেন: ১. বারনার্ড আরনল্ট (এবং পরিবার) ২. ইলন মাস্ক। ৩. বিল গেটস। এদিকে ভ্রমণকালীন শীর্ষ স্থান হারিয়ে মোটেও বেজার নন জেফ বেজোস। পরিভ্রমণ শেষে প্রতিক্রিয়ায় জেফ বেজোস আনন্দে চিৎকার করে বলেন, সেরা দিন! | 0 |
ঢাকা-বেনাপোল সরাসরি ট্রেন চলাচল আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। বুধবার বিকেলে বেনাপোল রেলস্টেশন পরিদর্শন শেষে এ কথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এর আগে রেলমন্ত্রী বেনাপোলে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শার্শা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু প্রমুখ। এ সময় মন্ত্রী জানান, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালু হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি যাত্রী যাতায়াতের সুবিধা হবে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভারতে ছয় থেকে সাত হাজার যাত্রী যাতায়াত করেন। এসব যাত্রীর সিংহভাগ আসেন রাজধানী ঢাকা থেকে। বেনাপোল থেকে পরিবহন সংকট, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানজটের কারণে এসব যাত্রী নানা হয়রানির শিকার হন। ট্রেন চালু হলে সেই হয়রানি লাঘব হবে। জানা গেছে, ঢাকা-বেনাপোল ট্রেনটিতে ১০টি বগি থাকবে। তবে এ ট্রেনের নাম এখনও নির্ধারণ হয়নি। এই সার্ভিস যশোর ও ঈশ্বরদী স্টপেজে থামবে। | 6 |
ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্য তিনজন হলেন, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নু।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
ধর্মীয় অনূভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও এই আইন বাতিলের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। শনিবার দুপুরে জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, ফ্রন্টের আরেক অংশের সভাপতি আল কাদেরী জয় এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহ এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই বিতর্কিত আইনে লেখক মুস্তাককে কারাগারে কার্যত হত্যা করা হয়েছে। ঝুমন দাশসহ শিক্ষক-সাংবাদিক-রাজনৈতিক নেতৃবৃন্দ এর বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এই আইন বাতিলের দাবি জানিয়েছে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সংবেদনশীল ব্যক্তিবর্গ এবং প্রগতিশীল ও গণতান্ত্রিক সংগঠনসমূহ। আন্দোলনের চাপে শাসকগোষ্ঠীর কর্তাব্যক্তিরা এই আইন সংশোধনের কথা বলেছিলেন। প্রগতিশীল ছাত্র জোট দীর্ঘদিন ধরে এই আইন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। এরকম সময়ে এই আইনে আবারও মামলা দেওয়া হলো। নেতৃবৃন্দ অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল আইনে গ্রেপ্তারকৃত সবার মুক্তি ও এই আইন বাতিলের দাবি জানান। | 6 |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীল নগর গ্রামে ১৯ বছরের এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠে একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাঈলের (৫০) বিরুদ্ধে। শনিবার (১৯ মার্চ) রাতে এ ঘটনায় ওই মেয়ের মা বাদী হয়ে নবীনগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জন্মগতভাবেই ঐ মেয়েটি শারীরিক ও বাক প্রতিবন্ধী। ওর পা দুর্বল হওয়ায় হাঁটতে ও কথা বলতে সমস্যা হয়। মেয়েটির বাবা মারা গেছেন দীর্ঘদিন হয়েছে। দরিদ্র সংসারে মা মেয়েটিকে দেখাশোনা করেন। শনিবার মেয়েটির মা অন্যান্য দিনের মতো নিজের কাজের জন্য অন্যত্র যায়, এই সুযোগে প্রতিবেশী মোহাম্মদ ইসমাঈল (লাল শাহ) বিকেলে তার বাড়িতে গিয়ে ঘরে একা থাকা মেয়েটিকে ধর্ষণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দুই ব্যক্তি বলেন, প্রতিবন্ধী ওই মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে তারা শুনেছেন। অন্য আরেকটি সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই মোহাম্মদ ইসমাইল মিয়াকে প্রতিবন্ধী ওই মেয়েটির বাড়ির পাশে গরুর ঘাস তুলতে এসে ঘুর ঘুর করতে দেখা গেছে। এই বিষয়ে খোঁজ নিতে ওই প্রতিবন্ধী মেয়েটির সঙ্গে কথা বললে সে বিভিন্ন অঙ্গ ভঙ্গি করে ধর্ষণের বা শ্লীলতাহানি হওয়ার মতো কিছু একটা হয়েছে বলে গণমাধ্যমে বুঝানোর চেষ্টা করেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় নিন্দার ঝড় উঠে। নবীনগর থানার জিনদপুর ইউনিয়নের বিট অফিসার এস আই মনির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত আসামিকে গ্রেপ্তার করেছি। মেয়ের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে। বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করা হবে। | 6 |
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের মরদেহ নেবেন না বলে জানিয়েছেন তার বাবা। এমনকি তিনি ছেলের নামাজে জানাজায়ও অংশ নিতে চান না। বুধবার বিকেলে বিপুলের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের 'বকশি পাটওয়ারী বাড়ি'তে গেলে তিনি একথা বলেন। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন | 6 |
চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তা শফিউদ্দিনকে হত্যার ঘটনায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দুই আসামির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তাদের ফাঁসি কার্যকর করা হয়। প্রসঙ্গত, বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী-১ চট্টগ্রাম কার্যালয়ের উচ্চমান সহকারী ছিলেন শফিউদ্দিন। ২০০৩ সালের ১৪ জুন সশস্ত্র সন্ত্রাসীরা রেলওয়ে কোয়ার্টারের সরকারি বাসায় ঢুকে গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করে। এরপর বোমা ফাটিয়ে এলাকা ত্যাগ করে। এ ঘটনায় নিহত শফিউদ্দিনের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা করেন। ২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ হত্যা মামলায় দুই আসামি শিপন ও নাইমুলকে ফাঁসি, সাত আসামির যাবজ্জীবন এবং চারজনকে খালাস দেওয়া হয়। দণ্ডাদেশের পর তাদের চট্টগ্রাম থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। শিপন হত্যাকাণ্ডের সময় চট্টগ্রামের খুলশীর দক্ষিণ আমবাগান এলাকায় ও নাইমুল চট্টগ্রামের লালখান বাজার ডোবারপাড় এলাকায় থাকতেন। সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আসামিদের আপিল ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর খারিজ হয়। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তারা। সেটিও খারিজ হয়ে যায়। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন | 6 |
আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়ার ৩ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।তাঁদের মধ্যে উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, চাকামইয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির কেরামত হাওলাদার এবং নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. বালুল মিয়াকে নৌকা প্রতীকের প্রার্থী মনোনীত করা হয়।এ বিষয়ে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক ইউসুফ আলী বলেন, এ উপজেলায় তিনটি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, তৃতীয় ধাপে কলাপাড়ার চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা চেয়ারম্যান এবং সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ নভেম্বর বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ।উল্লেখ্য, এর আগে ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে উপজেলার তিনটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন। পরে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দরা এসব প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে দলীয় সভানেত্রীর নির্দেশক্রমে গতকাল দুপুরে কলাপাড়া উপজেলার তিনটি ইউনিয়নের নৌকার মাঝিদের নামের তালিকা প্রকাশ করেন। | 6 |
জাতীয় প্রেসক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে বাংলাদেশ সম্পাদক ফোরাম জাতীয় প্রেসক্লাব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য সম্পাদক ফোরাম জোর দাবি জানিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবেলারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্পাদক ফোরাম। সভায় সভাপতিত্ব করেন ফোরামের উপদেষ্টা, সাংবাদিক সমাজের শীর্ষ নেতা, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আমাদের কুমিল্লা সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশের খবর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, ভোরের ডাক সম্পাদক কেএম বেলায়েত হোসেন, ফোরামের আহ্বায়ক স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন, যুগ্ম আহ্বায়ক আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার ও দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক নাসিমা খান মন্টি, সদস্য সচিব আজকালের খবর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক জনতা সম্পাদক আহসান উল্লাহ, ডেইলি ইন্ডাস্ট্রি সম্পাদক ড. এনায়েত করিম, দৈনিক মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, দৈনিক শেয়ারবিজ সম্পাদক মীর মনিরুজ্জামান, বাংলাদেশের আলো সম্পাদক মফিজুর রহমান খান বাবু, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, ডেইলি সিটিজেন টাইমস সম্পাদক নাজমুল আলম তৌফিক ও প্রতিদিনের সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক এসএম মাহবুবুর রহমান। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.