text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি মাইনুদ্দিন (২৯) নামে এক রোগী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে স্বজনেরা ও হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছে। নিখোঁজ মাইনুদ্দিনের বাড়ি ফেনী সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। তাঁর বাবার নাম রবিউল হক বলে জানিয়েছেন মাইনুদ্দিনের বড় ভাই জামাল উদ্দিন।নিখোঁজের ভাই জামাল বলেন, মাইনুদ্দিনকে গত ২৩ অক্টোবর হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওয়ার্ডের ২৯ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন মাইনুদ্দিন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এক চিকিৎসক রোগীকে ওই ভবনের ১০ তলায় নিয়ে যান কেস স্টাডির জন্য। দেখা শেষে তাঁরা রোগীকে ওয়ার্ডে পৌঁছে দেবেন বলে জানান। বেলা ১২টা পর্যন্ত রোগী ওয়ার্ডে না এলে আমরা ১০ তলায় খুঁজতে যাই। সেখানে গিয়ে রোগী কোথায় জানতে চাইলে, 'রোগী ৭ তলায় চলে গেছে' বলে জানান ওই চিকিৎসক। এরপর ৭ম তলায় গিয়েও রোগীকে খুঁজে পাইনি। নিরুপায় হয়ে সন্ধ্যায় শাহবাগ থানায় গিয়ে জিডি করি।জামাল আরও বলেন, মাইনুদ্দিনের বাম পা ও নিতম্ব ফুলে গিয়েছিল। ইনফেকশনের কারণে এমনটি হয়েছে বলে ধারণা করেন তিনি।এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ বলেন, শুনেছি ভর্তিকৃত একজন রোগীকে ১০ম তলায় বনম্যারো বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল কেস স্টাডির জন্য। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দিনভর পুলিশসহ হাসপাতালের সবখানেই খোঁজাখুজি করা হয়েছে। তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকেও শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, রোগী নিখোঁজ হওয়ার সংবাদের পরপরই হাসপাতালের আনসার পুলিশসহ সবাই আনাচে-কানাচে রোগীকে খুঁজে বেড়াচ্ছে। তবুও হাসপাতালের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, হাসপাতালে রোগীর নিখোঁজের ব্যাপারে তাঁর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দুটি জিডি করা হয়েছে। জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত করছে। | 6 |
গৌরীপুরে জনতার হাতে দুই ধর্ষক আটক ও ১৬ বছরের এক কিশোরীকে উদ্ধারের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ধর্ষকদের বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় ও উদ্ধারকৃত কিশোরীর বাড়ি হালুয়াঘাট উপজেলায় বলে জানা গেছে। গত শনিবার সে চিকিৎসার জন্য বাসে করে ময়মনসিংহে যাওয়ার পথে শনিবার নিখোঁজ হয় এবং পথ ভুল করে গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তা এলাকায় চলে যায়। পরদিন (রোববার) সকালে সাক্ষাৎ হয় নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ধলাপাড়ার মজিবুর রহমানের পুত্র মোশারফ হোসেন (২০) ও লাল মিয়ার পুত্র মো. শিপন মিয়ার (২০) সঙ্গে। তারা ওই কিশোরীকে জয়দেবপুর এলাকার গহীন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তেলিজানি গ্রামের এক নীরব এলাকায় নিয়ে রোববার রাত সাড়ে ১১টার সময় তরুণীকে আবারও ধর্ষণ করে। এ সময় জনতা ওই দুই যুবককে আটক করে। খবর পেয়ে গৌরীপুর থানার এসআই মোহাম্মদ জামাল হোসেন ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার ও ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেন। গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়েয়ের পর গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ। | 6 |
কয়েক দিন আগেও সিলেট নগরীর উপশহর এলাকার প্রধান সড়কে ছিল কোমর পর্যন্ত পানি। এই সড়কে দিব্যি নৌকাও চলানো হয়েছে। দুই দিন আগেও এই সড়কে বেশ পানি ছিল। তবে এখন পানি নেমে ভেসে উঠেছে চেনা সড়ক। আজ মঙ্গলবার সিলেটের উপশহরের প্রধান সড়কে গিয়ে দেখা যায় একেবারে পানিহীন সড়ক। এই আবাসিক এলাকার গলির ভেতরের অন্যান্য সড়ক থেকেও নেমে গেছে পানি।নগরীর তালতলা এলাকায় গিয়েও দেখা যায় পুরো পানিশূন্য সড়ক। এসব এলাকার বাসাবাড়ি থেকেও পানি নেমে গেছে। দু-একটি নিচু এলাকা ছাড়া নগরীর বেশির ভাগ এলাকা থেকেই নেমে গেছে পানি।এদিকে ১৩ দিন পর সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার নিচে নেমেছে। আজ সকাল থেকে সুরমার পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার প্রায় ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিলেট পয়েন্টে সুরমার পানি কমলেও কানাইঘাট পয়েন্টে এখনো পানি বিপৎসীমার ওপরে রয়েছে। কুশিয়ারা নদীর পানি এখনো সব কটি পয়েন্টেই বিপৎসীমার ওপরে রয়েছে। এতে নগরীর পানি দ্রুত কমলেও গ্রামাঞ্চলের বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। জেলার ১২টি উপজেলায় এখনো পানিবন্দী অবস্থায় আছে কয়েক লাখ মানুষ।সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সিলেট পয়েন্টে সুরমার পানি সকাল ৬টায় ছিল ১০ দশমিক ৬৫ সেন্টিমিটার, দুপুর ১২টায় পানি ছিল ১০ দশমিক ৬০ সেন্টিমিটার। এই পয়েন্টে পানির বিপৎসীমার পরিমাপ হচ্ছে ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। সকাল ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ছিল ১৩ দশমিক ১৮ সেন্টিমিটার। এই পয়েন্টে দুপুর ১২টায় পানি ছিল ১৩ দশমিক ১৫ সেন্টিমিটার। এই পয়েন্টে পানির বিপৎসীমার পরিমাপ হচ্ছে ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার।এর আগে গত ১১ মে থেকে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে যেতে শুরু করে সিলেটের বেশির ভাগ উপজেলা। গত ১৬ মে থেকে তলিয়ে যেতে থাকে সিলেট নগরীর নদীতীর ও আশপাশের বেশির ভাগ এলাকা। এর আট দিন পর নগর থেকে নামল পানি। এদিকে পানি কমার সঙ্গে সঙ্গে নগরবাসীর দুর্ভোগও বেড়েছে। পানি নেমে যাওয়া এলাকায় ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। আশপাশে ড্রেনের ময়লা-আবর্জনাও বাসাবাড়িতে প্রবেশ করেছে। তাই পানি নেমে যাওয়ার পর থেকেই বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে মানুষ।নগরের তালতলা এলাকার বাসিন্দা সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, গত সাত দিন ঘরের ভেতরে পানি ছিল। এখন পানি নামলেও ঘরের ভেতরে ড্রেনের ময়লার স্তূপ জমে আছে। দুর্গন্ধে ঘরের ভেতরে ঢোকা দায়। পুরো এলাকায়ই দুর্গন্ধ। বেড়েছে মশার উপদ্রব। যেসব এলাকায় পানি নেমে গেছে, সেসব এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন করা প্রয়োজন।সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডই জলমগ্ন হয়ে পড়েছিল। এখন দু-একটি এলাকা বাদে সব জায়গা থেকেই পানি নেমে গেছে।সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, পানি নেমে যাওয়ার পর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখার দল গঠন করে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সেই সঙ্গে মশা-মাছি ও কীটপতঙ্গ নিধনের জন্য ওষুধ ছিটানো এবং ময়লা দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপসহকারী প্রকৌশলী নিলয় পাশা বলেন, বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি দ্রুত নেমে যেতে শুরু করেছে। পানি নামার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দ্রুতই পুরো জেলার বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। | 6 |
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) এবার তারকা ফুটবলারদের কাছে পাত্তা পাচ্ছে না স্পনসর প্রতিষ্ঠানগুলো। পর্তুগাল-হাঙ্গেরি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাল জার্মানির বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে ফরাসি তারকা পল পগবাও রোনালদোর সেই ঘটনার পুনরাবৃত্তি করেন। তবে এবার কোকাকোলার বোতল নয় হেইনেকেন বিয়ারের বোতল টেবিল থেকে সরিয়ে রাখলেন ফরাসি মিডফিল্ডার। বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হেইনেকেন এবার ইউরোর অন্যতম স্পনসর। পগবা ইসলাম ধর্মে বিশ্বাসী। গত রোজায় ইউরোপা লিগে এএস রোমার বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৬-২ গোলে জয়ের ম্যাচেও রোজা রেখে মাঠে নেমেছিলেন তিনি। কাল জার্মানির বিপক্ষে দারুণ খেলা এই মিডফিল্ডার ম্যাচ শেষে এসেছিলেন সংবাদ সম্মেলনে। তখন তাঁর সামনে ছিল দুটি কোকাকোলার বোতল, একটি পানির বোতল ও একটি হেইনেকেন বিয়ারের বোতল। পগবা বিয়ারের বোতলটি টেবিল থেকে সরিয়ে নিচে রেখে দেন। ধর্মীয় বিশ্বাসের সাংঘর্ষিক হওয়ায় পগবা সম্ভবত বিয়ারের বোতল সামনে রাখতে চাননি। , ../ এর আগে গত পরশু পর্তুগালের ইউরো অভিযান শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে রোনালদো টেবিল থেকে কোমল পানীয় কোকাকোলার বোতলগুলো সরিয়ে রেখেছিলেন। পানির বোতল সামনে রেখে তিনি বলেন, 'পানি খান। কোকাকোলা... (না)।' কোকাকোলা ইউরোর অফিশিয়াল স্পনসর। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলন টেবিলে নিজেদের কোমল পানীয়র বোতল রেখেছে তারা, যেমন পগবার সংবাদ সম্মেলনে নিজেদের বিয়ারের বোতল রেখেছিল হেইনেকেন। চ্যাম্পিয়নস লিগের সংবাদ সম্মেলনেও নির্দিষ্ট একটি ব্র্যান্ডের পানীয় রাখা হয় টেবিলে। ' , ভীষণভাবে ফিটনেস সচেতন রোনালদোর সেই কাণ্ডে মোটামুটি 'সর্বনাশ'ই হয়েছে কোকাকোলার। গতকাল সংবাদমাধ্যম জানিয়েছে, ইউরোপের স্টক মার্কেট খোলার সময় কোকাকোলার শেয়ারের দর ছিল ৫৬.১০ ডলার। আধা ঘণ্টা পর পর্তুগালের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন শুরু হয়। আর বুদাপেস্টে পুসকাস স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষের ঘটনার সঙ্গে সঙ্গে শেয়ারে দর নেমে আসে ৫৫.২২ ডলারে। শেয়ারবাজারে এক লাফে ১.৬ শতাংশ দাম হারায় কোকাকোলা। অর্থাৎ প্রতিষ্ঠানের মূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার থেকে এক লাফে ২৩ হাজার ৮০০ কোটি ডলার হয়ে যায়! মাত্র আধঘণ্টার মধ্যে কোকাকোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমেছে। এর অর্থ হলো, কোকাকোলার ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা খসিয়ে দিয়েছেন রোনালদো। পগবা অবশ্য সংবাদ সম্মেলন টেবিল থেকে বিয়ারের বোতল সরিয়ে নেওয়া প্রসঙ্গে কিছু বলেননি। তবে ফরাসি তারকার এই কাণ্ডে হেইনেকেনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কি না, কিংবা হলে তা কতটুকু তা এখনো জানা যায়নি। মজার বিষয়, জার্মানির বিপক্ষে ম্যাচসেরার পুরস্কারটি হেইনেকেনের তরফ থেকেই পেয়েছেন পগবা-হেইনেকেন স্টার অব দ্য ম্যাচ। ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা মিডফিল্ডার। | 12 |
সকাল থেকেই টিপটিপ বৃষ্টি। বাইরে বের হবেন বলে তৈরি হচ্ছেন, তখন আলমারি খুলে পোশাক বাছাই করতে গিয়ে নীল কোনো রঙের দিকেই কি হাতটা বাড়াতে মন চাইছে? বৃষ্টি দেখে কার না ইচ্ছে হয় গায়ে একটা নীল পোশাক জড়িয়ে বৃষ্টিতে ভেজার। এই সময় প্রকৃতিজুড়ে থাকে সবুজসহ নানা রঙের মেলা। তবে নীল রংটাকেই নিয়েই কেন এত মাতামাতি? কারণ নীলের সঙ্গে যে রয়েছে মেঘের সখ্য। যেন নীল আকাশটা গায়ে ছুঁয়ে দিলেই মেঘ ঝরে পড়বে বর্ষার বৃষ্টিরূপে। নীপবনে বৃষ্টিতে ভেজার আমন্ত্রণ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 'দাও আকুলিয়া ঘন কালো কেশ, পরো দেহ ঘেরি মেঘনীল বেশ।' তেমনটাই দেখা গিয়েছিল এই বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বর্ষাবরণ উৎসবে। সেখানে নীল পোশাকে সেজে নাচ ও গানের মধ্য দিয়ে বর্ষাকে বরণ করে নেন সবাই। কথা হচ্ছিল এই অনুষ্ঠানের আয়োজক সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরীর সঙ্গে। তিনি জানালেন, বর্ষাবরণ অনুষ্ঠানের পোশাক হবে নীল, এটি অনেক বছর ধরেই চলে আসছে। কবি-সাহিত্যিকেরা তাঁদের গল্প-কবিতা-উপন্যাসে বর্ষার রংকে নীল বলেই বর্ণনা করে গেছেন। বর্ষার পোশাকে নীল তুলে ধরার এটাও কারণ হতে পারে। এদিকে চিত্রশিল্পী অশোক কর্মকারের কাছে মনে হয়, বর্ষা মানেই তো নীল আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি। পানির যেহেতু কোনো নির্দিষ্ট রং নেই, তাই শিল্পী যখন তুলিতে তা ফুটিয়ে তোলেন, তখন সেটা নীল রঙেই প্রকাশ করা হয়। তেমনি নদী-নালা, খাল-বিল বর্ষার পানিতে ভরে উঠলে সেখানেও দেখা যায় নীলের প্রলেপ। বর্ষার পোশাকে এত দিন মৌলিক নীল রঙের ব্যবহারটাই দেখা যেত। এখন নীলের নানা ধরন বা শেডে রাঙানো হয় পোশাক। দেশালের ডিজাইনার ইসরাত জাহান বললেন, এই রংগুলো বর্ষার প্রকৃতি থেকেই নেওয়া হয়। এই যেমন আকাশজুড়ে যখন ভারী মেঘ দেখা দেয় তখন আকাশ ধারণ করে ধূসর নীল রং। সন্ধ্যার আকাশে মেঘ সরে গেলে দেখা মেলে একটু গাঢ় নীলের। আর বর্ষায় আকাশের রংটাই তো আকাশনীল। নীলের এমনই নানা রূপ পোশাকে তুলে ধরতে প্রকৃতি থেকে উপাদান নিয়ে থাকে ফ্যাশন হাউস অরণ্য। অরণ্যের সহকারী উৎপাদন ব্যবস্থাপক রিনা আক্তার জানালেন, কাপড়ে আকাশনীল রং ফুটিয়ে তুলতে চাইলে ইনডিগো বা নীল রঙে একবার ভিজিয়ে নিতে হবে। আরেকটু গাঢ় নীল আনতে চাইলে ভেজাতে হবে দুবার। তিনবার নীলের পানিতে ভেজালে রং হবে আরও গাঢ়। নীলে ধূসর আবহ আনতে মেশানো হয় হরীতকীর রং। এই হরীতকীর রং মেশানো নীলের সঙ্গে চুনের পানি মেশালে তৈরি হয় ময়ূরকণ্ঠী বা সবুজাভ রং। রঙের মতো পোশাকের জমিনেও প্রকৃতিকে তুলে আনা হয়। সাধারণত টাই-ডাই আর হাতে আঁকা (হ্যান্ডপেইন্ট) নকশা বেশি দেখা যায়। টাই-ডাইয়ের মাধ্যমে একই পোশাকে নীলের অনেক শেড তুলে ধরা যায় বলে মনে করেন রঙ বাংলাদেশের ডিজাইনার সৌমিক দাস। অরণ্যের পোশাকেও এই ধারাটাই দেখা গেল। এদিকে শামুকের ডিজাইনার মনজুরুল আলম বললেন, বর্ষার প্রকৃতি অন্য রকম সজীব হয়ে ওঠে। পোশাকে হাতে এঁকে এর বহিঃপ্রকাশ সবচেয়ে ভালো হয়। ড্রেসিডেলের স্বত্বাধিকারী মায়া রহমানও জানালেন একই কথা। এখানেও দেখা গেল নয়নতারা, কৃষ্ণচূড়া ফুলগুলো হাতে আঁকা হয়েছে পোশাকে। যাত্রা ও কুমুদিনীতে পোশাকগুলোতে আবার ডাইয়ের মাধ্যমেই তুলে ধরা হয়েছে বর্ষার প্রকৃতির নানা রূপ। কাপড়ের উপাদান হিসেবে এই মৌসুমে জর্জেট, এন্ডি সিল্ক বা মসলিন বেশ জনপ্রিয়। পাশাপাশি সুতির ওপর কাজ হচ্ছে। তবে যেহেতু একবার ভিজে গেলে শুকাতে অনেক সময় নেয়, তাই তা এড়িয়ে যাওয়াই ভালো। বর্ষাজুড়েই পোশাকের ক্যানভাসে নীল নিয়ে থাকবে এমনই নানা আয়োজন। কারণ, মেঘনীল বেশে সেজে বৃষ্টিবিলাসে মেতে ওঠার এই তো সময়। | 4 |
রাজধানীর হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। এ সময় তাদের কাছ থেকে লোহার রড, দা, ছোরা, চাকু, চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয়। ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) বলছে, গ্রেপ্তার ২৭ জনের বিরুদ্ধেই চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। ছিনতাইসহ নানা অপরাধ ঘটাতে ঈদকে টার্গেট করে তারা সক্রিয় হয়ে উঠছিল। ২৭ জনকে গ্রেপ্তারের বিষয়ে শনিবার (৯ এপ্রিল) ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ডিএমপি কমিশনারের দিক নির্দেশনায় রমজান ও আসন্ন ঈদুল ফিতরের নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ডাকাতি, দস্যুতা, চুরি ও অজ্ঞান-মলম পার্টির দৌরাত্ম্য প্রতিরোধে ডিবি রমনা ও লালবাগ বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও দস্যুতার প্রস্তুতিকালে ২৭ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহমান শুভ, ইয়াছিন আরাফাত জয়, বাবু মিয়া, ফরহাদ, হৃদয় সরকার, আকাশ, জনি খান, রোকন, মেহেদী হাসান ওরফে ইমরান, মনির হোসেন, জুয়েল, জাহাঙ্গীর হোসেন ওরফে মাইকেল, আজিম ওরফে গালকাটা আজিম, শাকিল ওরফে লাদেন, ইমন, রাজিব, রাসেল, মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ, মাসুদ তাজুল ইসলাম মামুন, সবুজ, জীবন, রিয়াজুল ইসলাম, মুন্না হাওলাদার, শাকিল হাওলাদার, ফেরদৌস ও আবুল কালাম আজাদ । এই ২৭ জনই পেশাদার অপরাধী। এক প্রশ্নের জবাবে ডিবির এ কর্মকর্তা বলেন, যদি কোনো বিশেষ অভিযোগ পাওয়া যায় যে ছিনতাই বা ডাকাতি হওয়ার পরও কোনো থানা মামলা নিচ্ছে না বা গড়িমসি করছে, বলবো অভিযোগ করুন। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। কেউ ছাড় পাবে না। | 6 |
মিস ইউনিভার্সের ৭০তম আসরের মুকুট জিতেছেন ভারতের হারনাজ সান্ধু। মোট ৮০ জন প্রতিযোগীকে টপকে এ মুকুট জিতেছেন তিনি। রবিবার (১৩ ডিসেম্বর) ইসরায়েলের ইলা শহরের রেড সি রিসোর্টে গত বছরের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা তাকে এ বারের মুকুট পরিয়ে দেন। স্থানীয় সময় মধ্যরাতে শুরু হওয়া অনুষ্ঠানটি ভোররাত ৫টার দিকে শেষ হয়। তবে সাম্প্রতিক সপ্তাহে প্রতিযোগিতাটি অন্যান্য কারণেও সবার দৃষ্টি আকর্ষণ করে। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল সরকারের আচরণে প্রতিবাদ জানিয়েছে এ প্রতিযোগিতা এড়িয়ে যাওয়ার আহ্বান জানায় তৃণমূল ফিলিস্তিনি নেতৃত্বাধীন বয়কট আন্দোলন। শেষ পর্যন্ত মালয়েশিয়া এ প্রতিযোগিতায় কোনো প্রতিনিধি পাঠায়নি। এছাড়া দক্ষিণ আফ্রিকাও তাদের দেশের প্রতিনিধির প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়। এছাড়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জন্যও এবারের আসর বাধাগ্রস্ত হয়। কেননা ইসরায়েলকে বিদেশি পর্যটকদের জন্য তার দেশের সীমান্ত বন্ধ করে দিতে হয়। রবিবারের প্রতিযোগিতার পুরো সময় জুড়ে প্রতি ৪৮ ঘণ্টা পর পর প্রত্যেক প্রতিযোগীকে করোনার পরীক্ষা করাতে হয়েছে। একই সঙ্গে মাস্ক সংক্রান্ত নিয়মাবলীও তাদের মেনে চলতে হয়েছে। তবে এত সুরক্ষার পরও ফ্রান্সের প্রতিযোগী ক্লিমেন্স বোটিনো ইসরায়েলে আসার পর পরই করোনাভা্ব পজেটিভ হন। এ জন্য তাকে ১০ দিন কোয়ারেন্টাইন থাকতে হয় এবং এরপর থাকে ভাইরাস মুক্ত ঘোষণা করে প্রতিযোগিতায় পুনরায় যোগদানের অনুমতি দেয়া হয়। | 2 |
টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকে সব ভালোই চলছিল। ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে বিশ্ব জয়ের পর, বড় ফর্ম্যাটে অ্যাসেজ ধরে রাখার লড়াই শুরুর জন্য তৈরি হচ্ছিলেন অজি ক্রিকেটাররা। কিন্তু এর মাঝেই টিম পেইনের সেক্সটিং কাণ্ড অস্ট্রেলিয়া ক্রিকেটের ভিত নাড়িয়ে দিল। নতুন করে অধিনায়কের খোঁজ শুরু হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। অধিনায়ক পদে ইন্টারভিউ দিয়েছেন প্যাট কামিন্স। সহ-অধিনায়ক পদে ইন্টারভিউ দিয়েছেন স্টিভ স্মিথ। কিন্তু টিম পেইন কাণ্ড কতটা প্রভাব ফেলবে? সাবেকঅজি অধিনায়ক রিকি পন্টিং বলছেন, এই ঘটনা প্রভাব ফেলবে অ্যাসেজ সিরিজে। টিম পেইন কি তাহলে প্রথম টেস্টে খেলবেন না? মানসিক ভাবে আবার আগের জায়গায় ফিরে আসার জন্য তাকে কি কিছুটা সময় দেওয়া হবে? এমন প্রশ্নও ঘোরাফেরা করছে অস্ট্রেলিয়া ক্রিকেটে। তা হলে কে হতে পারেন ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার উইকেটকিপার? পন্টিংয়ের পছন্দ জস ইংলিশ। তরুণ এই ক্রিকেটারকেই অস্ট্রেলিয়ার ভবিষ্যত্ হিসেবে দেখছেন পন্টিং। যদিও সাবেক অধিনায়কের সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেটার ন্যাথান লিয়ন। উইকেটের পেছনে তিনি অন্য কাউকে নয়, পেইনকেই চাইছেন। সাবেক অধিনায়ককে তিনি দেখছেন বিশ্বের সেরা উইকেটকিপার হিসেবে। পেইন উইকেটের পেছনে থাকবেন কি না সেটা নিয়ে প্রশ্ন যেমন আছে, তেমনই প্রশ্ন নতুন নেতা কে? কার নেতৃত্বে জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে অস্ট্রেলিয়া? উত্তর এখনও পায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। অধিনায়ক ও সহ-অধিনায়ক পদে ইন্টারভিউ দেওয়া প্যাট কামিন্স ও স্টিভ স্মিথই যোগ্য প্রার্থী বলছেন লিয়ন। তিনি বলেন, আমার মতে ক্রিকেট ক্রিকেট অস্ট্রেলিয়া যে দুইজনের ইন্টারভিউ নিয়েছে, তারাই এই পদের যোগ্য প্রার্থী। প্যাটের নেতৃত্বে নিউ সাউথ ওয়েলসে খেলেছি গত বছর। দারুণ অধিনায়কত্ব করেছিল প্যাট। জানি এবারের কাজটা অনেকটা অন্যরকম। তবে তার সঙ্গে অনেক সিনিয়ির ক্রিকেটার থাকবে, যারা প্রতি পদে ওকে সাহায্য করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত | 12 |
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস বাড়ছে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের। সকালের দিকে অভিযোগ করছিলেন, অনেক ভোটকেন্দ্রে তাঁর এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে। দুপুরের দিকে এসে তিনি বললেন, 'তৈমুরের এজেন্টদের কে বের করবে?' একই সঙ্গে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাস ঝরেছে তাঁর কণ্ঠে। বলেছেন, কমপক্ষে এক লাখ ভোটের ব্যবধানে তিনি জিতবেন। তবে বরাবরের মতো ইভিএম নিয়ে আপত্তি জানিয়েছেন।দুপুরে নগরীর বার একাডেমি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৈমুর আলম খন্দকার। এ সময় ভোটের সার্বিক পরিবেশ এবং নিজের অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে বলেন, 'ভোটের পরিবেশ ভালো। সবকিছু ভালোই হচ্ছে। তবে এখনো পুরোপুরি সন্তুষ্ট হওয়ার মতো সময় হয়নি।'ইভিএম প্রসঙ্গে বলেন, 'ইভিএম মেশিন নিয়ে অনেকটা সমস্যা হচ্ছে। এটা ধীরে কাজ করছে। আবার কোথাও কোথাও এটা ত্রুটিপূর্ণ।' সব কেন্দ্রে কোনো বাধা ছাড়াই তার এজেন্ট প্রবেশ করতে পেরেছে বলে জানিয়েছেন তৈমুর আলম খন্দকার। | 6 |
না! আর বোধহয় আটকানো গেল না তাকে। শেষ চেষ্টা করে সালমান খানও ব্যর্থ হলেন। আরবাজ খানকে ডিভোর্স করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন মালাইকা আরোরা খান।
বলিউডের একটা বড় অংশ জানিয়েছে, আরবাজ-মালাইকার সম্পর্ক টিকিয়ে রাখতে বার বার চেষ্টা করেছেন সালমান খান। মালাইকাকে ফোন করে অনেক বুঝিয়েছেন ভাইজান। কিন্তু কোনোভাবেই মালাইকাকে ফেরানো যায়নি। আর কয়েকদিনের মধ্যেই ডিভোর্স ফাইল করবেন নায়িকা।
তিন মাস আগে খান বাংলো ছেড়ে ছেলেকে নিয়ে বান্দ্রায় বাবার ফ্ল্যাটে চলে যান মালাইকা। তখন থেকেই এই সম্পর্কে ভাঙন ধরার আঁচ পাওয়া গিয়েছিল। কখনও শোনা গিয়েছে এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। কোনও কোনও মহল বলেছে, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আরবাজের সঙ্গে সম্পর্ক ভাঙছেন মালাইকা। কিন্তু এ নিয়ে মুখ খোলেননি তিনি।
আরবাজ বার বার ফেরাতে চেয়েছেন মালাইকাকে। প্রকাশ্যে বলেছেন, '১৭ বছর হল বিয়ে হয়েছে আমাদের। আমি এখনও মালাইকার ব্যাপারে পজেসিভ। ও আমার কাছে সবথেকে বেশি দামি। ওকে হারিয়ে ফেলার ভয়ও পাই।'
কিন্তু তাও বোধহয় শেষ রক্ষা হল না। বি-টাউনে 'শকিং ব্রেকআপ'-এ এবার হয়তো যোগ হতে চলেছে আরবাজ-মালাইকার নামও। সূত্র: আনন্দবাজার পত্রিকা
| 2 |
রাজধানীর মোহাম্মদপুরে থানার ওসিসহ পুলিশের ওপর হামলা ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১২ জনের মধ্যে এজাহারভুক্ত দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর ১০ আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- মোস্তাফিজুর ও উমর ফারুক। অন্যদিকে কারাগারে যাওয়া ১০ আসামি হলেন- আশিক, মুন্না, অন্তর, আব্দুল খালেক, মিজান, শাওন, নুর নবী, শাহিন, মাসুদ ও আবুল কালাম। সোমবার (১৩ জুন) আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর শফিউল আলম আসামিদের ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত দুইজনের রিমান্ড ও ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, ভারতে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেত্রী নুপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করেছেন- এমন অভিযোগে শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভরত মুসল্লিরা কোনো উস্কানি ছাড়াই মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানার এএসআই পান্নু মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত রবিবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। | 6 |
বরিশালে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালক মো. রাকিবসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার রাতেপুলিশ এই মামলা করে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান জানিয়েছেন, অভিযুক্ত চালককে আটকের চেষ্টাসহ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জনের মধ্যে ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ৫ জন বাড়ি ফিরে গেছেন। অপর ১২ জনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। বিডিপ্রতিদিন/কবিরুল | 6 |
ঢাকা: সহধর্মিণী আক্রান্ত কিডনি সমস্যায়। চিকিৎসা করাতে করোনার ঝুঁকি নিয়ে স্ত্রীর সঙ্গে ভারতে গিয়েছিলেন জিমন্যাস্টিকস কোচ কাজী আকরাম আলী। কে জানত, সেখানেই নিভে যাবে তাঁর জীবনপ্রদীপ! ভারতে তাঁর মায়ের কবর আছে। মায়ের কবরের পাশেই দাফন হচ্ছে আকরামের।স্ত্রী নাসরিনের কিডনি ডায়ালাইসিস করতে বেঙ্গালুরু গিয়েছিলেন কাজী আকরাম। কিছুটা চিকিৎসা করিয়ে চলে আসেন কলকাতায়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে কাল সেখানেই মারা গেছেন বাংলাদেশের স্বনামধন্য এই কোচ।বাংলাদেশে থিতু হওয়া কাজী আকরামের আদিনিবাস ভারতে। সেখানে তাঁর মায়ের কবর আছে। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশেই দাফন হচ্ছে আকরামের।কোচিং ক্যারিয়ারে দীর্ঘ সময় বিকেএসপির কোচ ছিলেন কাজী আকরাম। বাংলাদেশের অসংখ্য জিমন্যাস্টের উঠে আসা তাঁর হাত ধরে। কাজ করেছেন জিমন্যাস্টিকস ফেডারেশনের সঙ্গেও। দুই বছর ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক।প্রিয় কোচের মৃত্যুতে শোকে বিহ্বল ছাত্রসহ আকরামের সহকর্মীরা। বিকেএসপির সাবেক ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম ফেসবুকে লিখেছেন, 'তাঁর মতো জীবনের সব প্রাপ্তি-অপ্রাপ্তি এত সহজভাবে মেনে নেওয়ার মানুষ কমই দেখেছি। আকরামের চলে যাওয়ায় একজন সত্যিকারের বন্ধু হারালাম।' | 12 |
এবার ধর্ষণের প্রতিবাদে ফুসে উঠেছে আলজেরিয়ার জনগণ। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির বিভিন্ন শহর। ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয় এমন অভিযোগ উঠার পর রাস্তায় নেমে এসেছে দেশটির মানুষ। বিবিসির প্রতিবেদন বলছে, এ মাসের শুরুতে সাইমা সাদুউ নামে ১৯ বছরের এক তরুণী অপহরণের শিকার হন। ধর্ষণের পর তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। রাজধানী আলজিয়ার্সের থেকে ৮০ কিলোমিটার পূর্বে থেনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। একটি নির্জন পেট্রোল স্টেশন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আরব নিউজ জানায়, এ ঘটনার অভিযুক্ত রায়ান নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। সাইমাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ স্বীকার করেছে সে। ২০১৬ সালেও তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেছিল ভুক্তভোগীর পরিবার। এমন পরিস্থিতিতে আলজিয়ার্স, ওরানসহ একাধিক শহরের নারীরা রাস্তায় নেমে আসে। তাদের সঙ্গে যোগ দেন পুরুষরাও। বিক্ষোভে বাধা দিয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। | 3 |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 'দল কানা' হতে গিয়ে বুদ্ধিহীন হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টার সম্প্রচারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ আরও বলেন, 'বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতো যদি বিএনপি-জামায়াত বাংলাদেশে নেতিবাচক রাজনীতি না করতো। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র না করতো। তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যেত।' তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, জেলা প্রশাসক মমিনুর রহমান, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম নিতাই কুমার ভট্টাচার্য প্রমুখ। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 9 |
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার চিকিৎসা সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হওয়ার কথা। কিন্তু তিনি অনেকটা মুক্তভাবে থাকছেন। তিনি বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে তার স্বাস্থ্যের কোনো অবনতি ঘটলে দায় তাদেরই (বিএনপি) নিতে হবে।' আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
| 9 |
উত্তরাধিকার সনদ, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদানে সিটি করপোরেশনের নারী কাউন্সিলরদের ক্ষমতা না থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই রুল জারি করেন।আইনসচিব, এলজিআরডি সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে উত্তরাধিকার সনদ, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদানে নারী কাউন্সিলরদের ক্ষমতা না থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। ঢাকা দক্ষিণ সিটির সংরক্ষিত আসনের তিন নারী কাউন্সিলরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন।তিন আবেদনকারী হলেন খালেদা আলম, সাহেদা বেগম ও নাসরিন রশিদ পুতুল। আদালতে মঙ্গলবার রিটের পক্ষে শুনানি করেন ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।ইউনুছ আলী আকন্দ বলেন, গত ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি আদেশ জারি করে। সেখানে বলা হয়, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদান করার দায়িত্ব সাধারণ কাউন্সিলরদের ওপর অর্পিত। এজাতীয় সনদপত্র সংরক্ষিত আসনের কাউন্সিলররা প্রদান করার আইনগত সুযোগ নেই। | 6 |
নতুন আসা রোহিঙ্গাদের জন্য মাসে গড়ে ১৫ মিলিয়ন ডলারের ত্রাণ দরকার। এ ছাড়া দেড় লাখ নারী-শিশুর জন্য পুষ্টিকর খাবার এবং ৩ লাখ ২০ হাজার রোহিঙ্গার জন্য জরুরিভিত্তিতে স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা প্রয়োজন। যার মধ্যে প্রতিদিন দরকার ৩ হাজার ঘনলিটার বিশুদ্ধ পানি। এরই মধ্যে জাতিসংঘ ৪০০ টিউবঅয়েল ও ৩ হাজার স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করেছে।মঙ্গলবার দুপুরে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জাতিসংঘের দুই প্রতিনিধি ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্থনি লেক ও ইমারজেন্সি রিলিফ কো-অর্ডিনেটর মার্ক লোকক।সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন আসা রোহিঙ্গাদের মধ্যে ৬০ ভাগ শিশু। তাদের ৩০ ভাগের বয়স ৫ বছরের নিচে। রোহিঙ্গাদের মধ্যে ৩ ভাগ নারী সন্তানসম্ভবা এবং ৭ ভাগ নারী নবজাতক শিশুর মা বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়, নতুন আসা রোহিঙ্গারা ৯ দশমিক ৬ মিলিয়ন বর্গকিলোমিটার জায়গা দখল করে আশ্রয় নিয়েছে। তারা যে পরিমাণ জায়গায় বসতি স্থাপন করেছে তা ৮৮৯টি ফুটবল মাঠের সমান।জাতিসংঘের এই দুই প্রতিনিধি বলেন, নতুন আসা রোহিঙ্গাদের প্রতি ৫টি পরিবারের মধ্যে একটিতে কোনো পুরুষ নেই। এখানে নারীই পরিবারের প্রধান হিসেবে রয়েছেন। ৫ ভাগ পরিবার রয়েছে শিশুপ্রধান। ২ লাখ রোহিঙ্গা শিশুই কোনো শিক্ষার আলো পায়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, রোহিঙ্গাদের ৯০ ভাগ বলেছে, তারা দিনে একবার করে খেতে পাচ্ছে। ফলে তারা চরম অপুষ্টিতে ভুগছে। ৫ বছরের নিচে প্রতি ৫ শিশুর মধ্যে ১ জন অপুুষ্টিতে ভুগছে।প্রতিবেদনে আরও বলা হয়, ৩০ ভাগ রোহিঙ্গা বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। গত সপ্তাহে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুুযায়ী ৪ হাজার ৭৯০ জন ডায়রিয়া রোগী পাওয়া গেছে ক্যাম্পগুলোতে। এ অবস্থায় যে কোনো মুহূর্তে ডায়রিয়া ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। জাতিসংঘ কর্মকর্তারা বলেন, জাতিসংঘ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা চালাবে। তবে যতদিন রোহিঙ্গারা যাচ্ছে না ততদিন তাদের মৌলিক অধিকার পূরণে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘ এক হয়ে কাজ করবে।
| 6 |
রোহিঙ্গাদের ওপর চলমান মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞ থামাতে মিয়ানমারের ওপর আরও চাপ বাড়াতে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় ব্রিটিশ এমপি রুশনারা আলী। রোহিঙ্গাদের প্রতি সহযোগিতার লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণে যুক্তরাজ্যের পার্লামেন্ট দেশটির তেরেসা মের নেতৃত্বাধীন টোরি সরকারকে চাপ দেওয়া অব্যাহত রাখবে বলেও মন্তব্য করেন বাংলাদেশি বংশোদ্ভূত এ এমপি। শনিবার বিরোধী দল লেবারের সমর্থক লেবারলিস্টডটঅর্গ শীর্ষক একটি অনলাইন নিউজ পেজ রোহিঙ্গা ইস্যু নিয়ে রুশনারা আলীর একটি লেখা প্রকাশ করে। ওই লেখায় তিনি বলেন, আগামী মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে রোহিঙ্গা নির্যাতনের ইস্যুতে তিন ঘণ্টাব্যাপী আলোচনা হবে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার জাতিগত নিধন চালাচ্ছে- জাতিসংঘের এ দাবির প্রতি ওই বৈঠকে ব্রিটিশ এমপিরা যেন সমর্থন জানান, এরই মধ্যে সে আহ্বান জানানো হয়েছে। অবর্ণনীয় এ মানবিক সংকট প্রসঙ্গে রুশনারা তার লেখায় আরও বলেন, যেভাবেই হোক গুরুতর এ মানবাধিকার লঙ্ঘনের ইতি টানা সবচেয়ে জরুরি। এ লক্ষ্যে মিয়ানমার সেনাবাহিনী এবং দেশটির কার্যত রাষ্ট্রপ্রধান অং সান সু চির ওপর সমানভাবে চাপ অব্যাহত রাখতে হবে। কয়েক সপ্তাহ আগে জাতিসংঘ রাখাইনে সেনাবাহিনীর নৃশংস অভিযানকে জাতিগত নিধনের আদর্শ উদাহরণ বলে অভিহিত করে। এর অঙ্গ সংস্থা মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হুসেইন একে মানবাধিকারবিরোধী অপরাধের শামিল বলে মন্তব্য করেন। পরে তাদের দাবি প্রতিষ্ঠা করতে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা ৫৬৫ জন রোহিঙ্গার সাক্ষাৎকার এবং রোহিঙ্গাদের শত শত গ্রাম পুড়িয়ে দেওয়ার স্যাটেলাইট ইমেজের ভিত্তিতে অনেক তথ্য-প্রমাণ হাজির করে জাতিসংঘ। গত সপ্তাহের বুধবার এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করে তারা। সেখানে রোহিঙ্গা শরণার্থীরা জাতিসংঘের প্রতিবেদন সংশ্নিষ্ট কর্মকর্তাদের জানায়, রাখাইনে নৃশংস হামলা পূর্বপরিকল্পিত এবং পদ্ধতিগত। ওই প্রতিবেদনে আরও বলা হয়, রোহিঙ্গাদের মিয়ানমার থেকে তাড়িয়ে দিতে এবং নিজেদের ঘরবাড়িতে যেন কখনও ফিরতে না পারে সে লক্ষ্যেই দেশটির সেনাবাহিনী নৃশংস অভিযান চালাচ্ছে। গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রাণ বাঁচাতে সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।
| 6 |
বিশেষ ব্যবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত থেকে দেশে ফিরছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বিসিবির লজিস্টিক সাপোর্টের কর্মকর্তা ওয়াসিম খান জানান, 'আহমেদাবাদ থেকে দু'জন ঢাকার ফ্লাইট ধরবেন। একটি চার্টার্ড ফ্লাইটে তারা সন্ধ্যা নাগাদ ঢাকায় নামবেন।' করোনাভাইরাসের কারণে মাঝপথে স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কবে ফের শুরু হবে তা জানা নেই। সাকিব আল হাসান খেলছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। যদিও শেষের কয়েকটি ম্যাচে তিনি ছিলেন না একাদশে। সেই হিসেবে মোস্তাফিজ সফল। রাজস্থানের হয়ে খেলেছেন সব ম্যাচ। এবার দেশে ফেরার পালা। কারণ সামনে শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজ। জানা গেছে, দু'জনই একই ফ্লাইটে আসছেন। তাদের খরচের কিছু অংশ বহন করছে দু'জনের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। দেশে ফেরার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে সাকিব ও মোস্তাফিজকে। | 12 |
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শুরু হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের মধ্যে আদালতের দিনের কার্যক্রম শুরু করা হয়। যা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত চলবে।সিনহা হত্যাকাণ্ড পরিকল্পিতরাষ্ট্রপক্ষের আইনজীবী এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, গতকাল রোববার এ মামলার যুক্তিতর্কের প্রথম দিনে রাষ্ট্রপক্ষে আইনজীবী সিনিয়র সৈয়দ রেজাউর রহমানসহ ছয় আইনজীবী আদালতে যুক্তিতর্ক তুলে ধরেন। পরে আসামি এপিবিএন এর বরখাস্ত হওয়া তিন সদস্যের পক্ষে আইনজীবী মোহাম্মদ জাকারিয়া এবং এই মামলায় আসামি হওয়া পুলিশের তিন সোর্সের পক্ষে আইনজীবী শামসুল আলম তাদের যুক্তিতর্ক শুরু করেন। আজ অপরাপর আসামিদের পক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরবেন।মেজর সিনহা হত্যা মামলা: আজ থেকে চার দিনের যুক্তিতর্ক শুরুএর আগে সকাল নয়টার দিকে জেলা কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।আদালত সূত্র জানায়, গত বছরের ২৩ আগস্ট ৭ ডিসেম্বর ৮ দফায় ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন, জেরা শেষ হয়েছে। এরপর কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করেন আদালত। একই সঙ্গে ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্কের জন্য দিনধার্য্য করে আদালত।সিনহা হত্যা মামলাপ্রসঙ্গগত, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম একই বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি 'পরিকল্পিত ঘটনা' হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছে। | 6 |
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে বাদ পড়ার পর আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফরাসি ক্লাব পিএসজিতেই পাড়ি জমাতে যাচ্ছেন লিওনেল মেসি। দুই পক্ষের মধ্যে চুক্তির ব্যাপারে সমঝোতাও হয়ে গেছে। পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে তার সঙ্গে মেয়াদ ১ বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে।পিএসজিতে মেসির সাপ্তাহিক বেতন হবে৫ লাখ ইউরো। বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, 'পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। দুই বছরের চুক্তি সম্পন্ন। চাইলে ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হচ্ছে। ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন। মেসি পিএসজির চুক্তির প্রস্তাব মেনে নিয়েছেন এবং প্যারিসে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন।' গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মেসির। এরপর গত রবিবার ক্যাম্প ন্যুয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নাভেজা কণ্ঠে কৈশোরের ক্লাবকে বিদায় বলে দেন বার্সা কিংবদন্তি। এরপর থেকেই তার পরবর্তী ঠিকানা হিসেবে পিএসজির নাম উঠে আসে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 12 |
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, 'যুবলীগ মানসিকতায় পরিবর্তন আনতে পেরেছে কি না, তা আপনারাই মূল্যায়ন করবেন। মানবিক যুবলীগ অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবমান। ভবিষ্যতে যুবলীগ বাংলাদেশে নেতৃত্ব দেবে।' আজ সোমবার দুপুরে পটুয়াখালী জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। পটুয়াখালীর আবুল কাসেম স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে নেতা-কর্মীদের উদ্দেশ করে শেখ ফজলে শামস বলেন, 'সাংগঠনিক পদ কেবল সাংগঠনিক কাজেই ব্যবহার করবেন। পদপদবি কারও ব্যক্তিগত পকেট ভারী করার জন্য নয়। তাই যাঁরা ব্যক্তিস্বার্থে পদপদবি প্রত্যাশা করছেন, তাঁরা সতর্ক হোন, যুবলীগ কখনোই এটা মেনে নেবে না।' শেখ ফজলে শামস আরও বলেন, 'যুবলীগের দুটি দায়িত্ব। প্রথমত, জননেত্রী শেখ হাসিনাকে রাজপথে সব ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে। দ্বিতীয়ত, তাঁর অর্জনসমূহকে রক্ষা করতে হবে। তিনি বাংলাদেশকে যে সম্মান এনে দিয়েছেন, তা আমাদের ধরে রাখতে হবে।' জেলা যুবলীগের আহ্বায়ক আরিফুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান। অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পটুয়াখালী-১ আসনের সাংসদ মো. শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ মো. মহিবুর রহমান, পটুয়াখালী-৩ আসনের সাংসদ এস এম শাহাজাদা, সংরক্ষিত আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, শামীম আল সাইফুল এবং উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল হাসান। দলীয় সূত্র জানায়, জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৪ সালের ২৯ জুলাই। ওই সম্মেলনে আহসান হাবিব খানকে সভাপতি ও কাওসার মৃধাকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি করা হয়। পরে আহসান হাবিব মারা গেলে ২০১৩ সালের ২৪ এপ্রিল আরিফুজ্জামানকে আহ্বায়ক ও শহীদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ২৯ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবলীগ। দীর্ঘ ১৭ বছর পর জেলা যুবলীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। সম্মেলনে সকাল থেকেই বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা রংবেরঙের পোশাক পরে বাদ্যযন্ত্র নিয়ে আসতে থাকেন। সম্মেলন শুরুর আগেই পুরো স্টেডিয়াম নেতা-কর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে। বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় শিশু একাডেমি মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বসবে। | 9 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর দেশপ্রেম, অসামান্য প্রজ্ঞা এবং সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ও প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতার ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর আজ নতুন মাত্রায় উপনীত হতে চলেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।রাজধানীর একটি হোটেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের দুটি ৭০ টন বোলার্ড পুল টাগবোট সংগ্রহের চুক্তির জন্য আয়োজিত অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি। হংকংয়ের চিউ লি শিপইয়ার্ডে ( ) টাগবোট দুটি নির্মিত হবে। এক বছরের মধ্যে টাগবোট দুটি মোংলা বন্দরের জাহাজ বহরে সংযোজিত হবে। টাগবোট দুটি সংগ্রহে প্রায় ১৭৪ কোটি টাকা ব্যয় হবে। চুক্তিপত্রে স্বাক্ষর করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এবং চিউ লি শিপইয়ার্ডের পক্ষে স্থানীয় প্রতিনিধি ই-ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান তরফদার রুহুল আমীন।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির ফলে ২০০৯ সালে সমগ্র দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম এ সমুদ্রবন্দরে নতুন করে প্রাণসঞ্চার হয়। মৃতপ্রায় এ বন্দরকে জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন।তিনি বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধিকল্পে বিভিন্ন প্রকার উন্নয়ন প্রকল্পের কাজ বিগত বেশ কয়েক বছর যাবৎ চলমান। বন্দরের অপারেশনাল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন প্রকার সহায়ক জাহাজ ও বোট সমৃদ্ধ বহরে জন্য বিভিন্ন ধরনের ছোট-বড় জাহাজ, যন্ত্রপাতি ক্রয়, টাগবোট সংগ্রহ এবং ড্রেজিং প্রকল্প সরকার অনুমোদন দিয়েছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য নির্মিতব্য ২টি ৭০ টন বোলার্ড পুলের টাগবোট বাংলাদেশের এ যাবৎকালের সর্বোচ্চ বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন এবং সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ টাগবোট যাতে অত্যাধুনিক জাপানি ও ইউরোপিয়ান মেশিনারি ও যন্ত্রপাতি সংযোজিত করা হবে। বর্তমানে মোংলা বন্দরে ২০ থেকে ৩০ টনের পাঁচটি টাগবোট রয়েছে। বন্দরে আগত বড় বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ বার্থিং/আনবার্থিংয়ে সহায়তা প্রদান টাগবোটের মূল কাজ।নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ্ উদ্দীন চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। | 6 |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেওয়া নেতৃস্থানীয় কয়েকজন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে পুলিশ তাদের পরিবারের সদস্যদের 'হয়রানি' করেছে বলে অভিযোগ উঠেছে। অন্তত পাঁচজন সংগঠকের বাড়িতে পুলিশ গিয়ে 'হয়রানি' করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এরা হলেন, জাবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, দফতর সম্পাদক হাসান জামিল, কার্যকরী সদস্য রাকিবুল হক রনি, ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সহ-সভাপতি মুশফিক উস সালেহিন। মুশফিক উস সালেহিন বলেন, 'পুলিশ আমার নানা বাড়িতে গিয়ে আমার পরিবারের বিস্তারিত তথ্য নিয়েছে। এরপর থেকে আমার পরিবার আতঙ্কগ্রস্ত। তারা আমাকে নিয়ে এখন চিন্তিত। উপাচার্য ঊর্ধ্বতন যোগাযোগের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। এভাবে ভয়ভীতি দেখিয়ে আন্দোলনকে দমনের চেষ্টা করা নিন্দনীয়।' একইভাবে বাসায় পুলিশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাকিবুল হক রনি ও শোভন রহমান। এ বিষয়ে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, 'এভাবে আন্দোলনকারীদের বাসায় যাওয়া মোটেই ঠিক নয়। এতে তাদের পরিবার আতঙ্কের মধ্যে আছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধন থাকতে পারে। আন্দোলনকে দমানোর একটি অপকৌশল হিসেবেই এসব করা হচ্ছে।' তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বিষয়ে অবগত নয় জানিয়ে ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, 'বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরেও তারা আইন অমান্য করে ক্যাম্পাসে মিছিল-মিটিং করছে। আর তাদের গ্রামে কী হচ্ছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত নয়।' এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ। রবিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মেহেদী হাসান নোবেল এবং সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, 'সকল তথ্য-উপাত্ত পাঠানোর পরও ভিসি ফারজানা ইসলামকে রক্ষার জন্য একের পর এক অবৈধ কাজ করে যাচ্ছে সরকার। আন্দোলনকারীদের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে ও পরিবারের লোকজনদের সঙ্গে খারাপ আচরণ ও তাদের হেনস্থা করা হচ্ছে। এই দমন নীতি বন্ধ না করলে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে। শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের দমন-পীড়ন চালানো হলে সারাদেশের শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়াবে।'
বিডি প্রতিদিন/হিমেল | 1 |
কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে ফাহিম হোসেন (১৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত তিনটার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের শরিফপুর এলাকায় ওই শিশুর চাচার নির্মানাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফাহিম শরিফপুর মধ্যেপাড়া গ্রমের কৃষক মন্তাজ উদ্দিনের পালিত ছেলে। দীর্ঘদিন সন্তান না হওয়ায় ৫ মাসের শিশু ফাহিম কে দত্তক নিয়েছিলেন মন্তাজ। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, শনিবার মাগরিবের নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফাহিমের বাবা-মা ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে রাত ১০টার দিকে মসজিদের মাইকে প্রচার করা হয়। রাত ২টার দিকে মন্তাজ মিয়ার বাড়ির ৫০ গজ উত্তরে বড় ভাই মতিন মিয়ার নির্মাণাধীন ভবনের গেইটের তালা খুলে ভেতরের একটি কক্ষে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। দেবপুর পুরিশ ফাঁড়ির এসআই কাজী হাসান উদ্দিন সমকালকে জানান, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। | 6 |
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ভাড়াটে সৈন্য পাঠানোর অভিযোগ উঠেছে আরও আগেই। তবে এবার ব্রিটিশ গণমাধ্যম 'বিবিসি' প্রকাশ্যে আনল একটি অন্য রকম সংবাদ। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মৃত্যু হলে জীবনের মূল্য হিসেবে ৩৭ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ ৬৭ হাজার টাকা) পরিশোধের প্রতিশ্রুতিতে একজন সিরিয়ান সৈন্যকে ইউক্রেনে পাঠিয়েছে রাশিয়া। সিরিয়ার ওই সেনা বিবিসিকে জানান, "তিনি স্বেচ্ছায় রাশিয়ার প্রস্তাবে রাজি হয়ে ইউক্রেনযুদ্ধে যোগ দিয়েছেন। তার বিশ্বাস রাশিয়া ইউক্রেনে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে।" তবে তিনি এটাও দাবি করেন যে, রাশিয়ার এই প্রস্তাবের কারণে অনেক গরীব সিরিয়ান পরিবারের মুখে খাবার জুটবে। সিরিয়ার ওই সেনা আরওজানান, তার পরিবার চায়নি তিনি ইউক্রেন যুদ্ধে যোগ দিক। কিন্তু তিনি অর্থের প্রস্তাবে স্বেচ্ছায় এই কাজে যোগ দিয়েছেন। তারা (রাশিয়া) প্রতিশ্রুতি দিয়েছে এই যুদ্ধে তার মৃত্যু হলে তার পরিবারকে ৩৭ হাজার পাউন্ড দেওয়া হবে। তিনি বলেন, তার জানা মতে এ রকম কমপক্ষে ২০০ জন সিরিয়ান সেনা স্বেচ্ছায় রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইউক্রেন যুদ্ধে যাওয়ার জন্য সিরিয়ান সেনাদের প্রতি মাসে পাঁচ হাজার পাউন্ড(বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৬৩ হাজার টাকা) দেওয়ার প্রস্তাব দিচ্ছে রাশিয়া। ইউক্রেনের সরকার ও সিরিয়ার একটি শীর্ষস্থানীয় এনজিও জানিয়েছে, এ ধরনের নিয়োগেরজন্য সিরিয়ায় কমপক্ষে ১৪টি সেন্টার খোলা হয়েছে। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে বুধবার ৩৫তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩৪ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন। সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/কালাম | 3 |
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে শপথবাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, দেশের সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, আইনপ্রণেতা, সিনিয়র রাজনীতিক, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। গত ৩১ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মো. আবদুল হামিদকে দ্বিতীয় দফা রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পর জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। রাষ্ট্রপতি ওই মনোনয়নপত্রে সই করেন। পরে তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলে ৭ ফেব্রুয়ারি তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। মো. আবদুল হামিদ ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম মেয়াদে দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপ্রধানের পদে ৭৪ বছর বয়সী আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া ছিল আনুষ্ঠানিকতা মাত্র। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার হাওরাঞ্চল মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন আবদুল হামিদ। তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে প্রথমে স্পিকার এবং রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি। | 6 |
মারা গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের সহকারী সজল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সজল জানান, মরদেহ নিয়ে বগুড়া নেওয়া হচ্ছে। সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বিডি প্রতিদিন/কালাম | 2 |
হঠাৎ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ে বলতে গেলে কোচ ছাড়াই ত্রিদেশীয় সিরিজটা খেলতে হচ্ছে বাংলাদেশকে। যদিও এ সিরিজের জন্য মাশরাফি ও সাকিবকেই 'কোচ' অভিহিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে 'বাড়তি দায়িত্ব' পালনে কোনো চাপ নয়, বরং মাশরাফি এখন অনেকটা স্বচ্ছন্দও। ড্রেসিংরুমের নির্ভার পরিবেশকেই, এর বড় কারণ বলেছেন মাশরাফি মুর্তজা। তার
কথায়, 'মানসিক চাপ সব সময় থাকে। এটা স্বাভাবিক। অধিনায়ক হিসেবে এটা থাকবে।
এখনও সেটা আছে। তবে ড্রেসিংরুম অনেকটাই নির্ভার। ড্র্রেসিংরুমে আমি যখন আমার খেলোয়াড়দের নির্ভার
দেখি তখন অধিনায়ক হিসেবেও আমার চিন্তা কম থাকে। নিজেকে অনেকটা নির্ভার মনে
হচ্ছে।' তবে খুব বেশি 'চাপমুক্ত' থাকতে চান না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। রোববার মিরপুরের মিডিয়া রুমে বসে তিনি
বলেন, 'নির্ভার থাকা ভালো, তবে সবাই অনেক বেশি রিল্যাক্স থাকুক, এটা আমি
চাই না। বেশি নির্ভার থাকলে মাঠে নেমে অনেক সময় কঠিন পরিস্থিতিতে পড়তে হয়।
আর অনেক সময় চাপ থেকে সেরা পারফরম্যান্স বের হয়ে আসে। আমি আশা করব, আমার
প্রধান জায়গাটা যেন ঠিক থাকে। তারপর অন্য কিছু।' তবে ড্রেসিংরুম নিয়ে নির্ভার থাকলেও আবহাওয়া 'চিন্তার ভাঁজ' ফেলেছে টাইগার অধিনায়কের কপালে। তবে মাঠে ভালো খেলতে পারলে সব চ্যালেঞ্জই কাটিয়ে
ওঠা সম্ভব বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, 'আন্তর্জাতিক ম্যাচের শুরুতে এসব বিষয়
বেশি সামনে আসে। গত বিপিএলের সময়ও আবহাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে অনেকেই সেটা
কাটিয়ে ভালো করেছে। আমার কাছে মনে হয়, টুর্নামেন্টের শুরুতে এগুলো না ভেবে
আমরা কিভাবে মাঠে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি, সেটা নিয়ে ভাবা
উচিত। এই চ্যালেঞ্জগুলো থাকবে। তবে এসব বিষয় নিয়ে বেশি ভেবে চাপ নেওয়া ঠিক
হবে না। বরং কিভাবে এসব কাটিয়ে ভালো পারফর্ম করা যায় সেটা নিয়ে ভাবতে হবে।
আর একটু বেশি কুয়াশা এখন। এর জন্য ক্যাচিংয়ে একটু সমস্যা হতে পারে। আমরা
অনুশীলন করছি শেষ কয়েকদিন। কৃত্রিম আলোতেও করেছি। আশা করি, কিছুটা হলেও
সবাই ধারণা পেয়েছে কেমন হবে।' কেমন হবে মিরপুরের পিচ? কুয়াশা আর ঠাণ্ডা বাতাসই বা কতটা জেঁকে বসবে? পিচ
নিয়ে কিউরেটরের কথা বলা আইনের বাইরে; তবে যেটুকু তথ্য তিনি দিতে পেরেছেন তা
হলো, বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচটি হবে বিপিএলের ফাইনাল খেলা বাইশ গজের
পিচেই। রানের ইঙ্গিত রয়েছে এই পিচে; তবে স্পিন না পেস সহায়ক হবে, তার
গ্যারান্টি দিতে পারেননি। এই কুয়াশার জন্যই টস জিতলে কী করবেন, সেটা
নিয়েও খানিকটা 'দ্বিধায়' রয়েছেন মাশরাফিও। তার ভাষ্যমতে, 'আসলে আমরাও শঙ্কায়
আছি যে টসে জিতলে ব্যাটিং করলে ভালো হবে, নাকি বোলিং করলে ভালো হবে! এটা
কুয়াশার ওপর নির্ভর করে। ভারি কুয়াশা পড়লে বোলিং করা কঠিন। আবার শিশির কম
পড়লে বোলিংটা ভালো হয়। তবে এটা নিয়ে বেশি না ভেবে ব্যাটিং-বোলিং যেটাই পাই
সেটা ভালো করতে হবে।' নতুন অধ্যায়ের প্রথম ম্যাচে টাইগারা সোমবার মুখোমুখি হবে জিম্বাবুয়ের। দু'দলের ৬৭ বারের দেখায় টাইগারদের জয় ৩৯। সর্বশেষ জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হেরেছে সেই ২০১৩ সালের ৮ মে বুলাওয়েতে। তবে এখন কাগজে-কলমে টাইগাররাই শক্তিশালী। তবুও জিম্বাবুইয়ানদের নিয়ে বেশ সতর্ক মাশরাফি, 'জিম্বাবুয়ে কিন্তু গত বছর শ্রীলংকায় গিয়ে সিরিজ জিতেছে। দলটির বেশ ক'জন ক্রিকেটার সম্প্রতি বিপিএলেও দারুণ খেলে গেছেন। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।' ত্রিদেশীয় এই সিরিজে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচে মুখোমুখি হবে। সিরিজের অপর দল শ্রীলংকা। ফাইনালে যেতে হলে অন্তত তিনটি ম্যাচ জেতা জরুরি। | 12 |
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনে মস্কো যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এই লক্ষ্যে বৈঠক করবেন তিনি। ম্যাক্রোঁ আশা করছেন যে আলোচনা সাময়িকভাবে হলেও ফলপ্রসূ হবে। ম্যাক্রোঁর মতে, আলোচনার আরেক অর্থ 'সময় কেনা'। কেননা, আলোচনার সময় স্বাভাবিকভাবে কোনো পক্ষ যুদ্ধে জড়ায় না তাছাড়া পুতিন যে এখন ইউরোপীয় দেশগুলোর সাথে ইউক্রেন নিয়ে আলোচনায় আগের মতো অত অনাগ্রহী নন, সেই বিষয়টিও আশাবাদী করেছে মাক্রোঁকে। কয়েকদিন আগেও মধ্যস্থতাকারী হিসেবে কার্যত শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকেই স্বীকার করছিলেন পুতিন এখন তিনি ইউরোপীয় দেশগুলোর সাথেও আলোচনায় রাজি এ কারণে সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-ইয়েভস লা দ্রিয়ান এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক যাচ্ছেন কিয়েভে তাদের এই সফরের উদ্দেশ্য ইউক্রেনকে আবার আশ্বস্ত করা যে, চলমান সংকটে ইউরোপীয় ইউনিয়ন পাশে আছে তারা সফর শেষ করলেই কিয়েভে যাবেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস নবনির্বাচিত জার্মান চ্যান্সেলর কিয়েভে যাবেন আগামী সপ্তাহে কিয়েভ থেকে মস্কোতেও যাবেন তিনি ফরাসি প্রেসিডেন্টের মতো তার মস্কো সফরের মূল উদ্দেশ্য রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি প্রশমনে ভূমিকা রাখা আগামী এপ্রিলে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অন্যদিকে কাউন্সিল অব ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সভাপতি ফ্রান্স তাই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ইউক্রেন ইস্যুকেও খুব গুরুত্ব দিচ্ছেন ইমানুয়েল ম্যাক্রোঁ সূত্র : ডয়চে ভেলে | 3 |
আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে পাঁচটি মামলা হচ্ছে। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে র্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি জানান, মাদক আইনে ছাড়াও বন্যপ্রাণী আইন, বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণে আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে। এর আগে, বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র্যাব। তার বাসা থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক, একটি হরিণের চামড়া, একটি বন্য পশুর চামড়া, ১০ ধরনের বিদেশি চাকু, বিপুল সংখ্যক বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি ও একটি লাল রঙের লাগেজ ভর্তি অবৈধ জিনিস উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে গভীর রাতে তার জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনেও অভিযান চালানো হয়। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখালো র্যাব শৃঙ্খলা ভঙ্গ করায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৫ জুলাই দলটির মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। | 6 |
করোনার সংক্রমণ বাড়ায় মামলার ভার্চুয়াল শুনানিকালে সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের গাউন পরতে হবে না। প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আজ বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমতো টার্নডআপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার-কামিজ ও জাজেস কোট পরিধান করবেন। আর আইনজীবীরা ক্ষেত্রমতো টার্নডআপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার-কামিজ ও কালো কোট/শেরওয়ানি পরিধান করবেন। উভয় ক্ষেত্রে গাউন পরিধানের বাধ্যবাধকতা নেই।করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৯ জানুয়ারি থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ চলছে উচ্চ আদালতে। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বিচারপতি, বিচারক ও আইনজীবী। | 6 |
পাবনার ঈশ্বরদীতে এক জুয়েলার্সের মালিককে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে কণিকা খাতুন (১৯) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ে 'মিঠু জুয়েলার্স' নামে স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।ছুরিকাঘাতে আহত জুয়েলার্সের মালিক মোস্তাফিজুর রহমান ওরফে মিঠু জোয়ার্দ্দারকে (৫৪) প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত তরুণী বাজারের 'মিঠু জুয়েলার্স' নামের দোকানে গিয়ে স্বর্ণের চেন কিনতে চান। তাঁকে চেনটি দেখানোর সুযোগে কিছুক্ষণ পর হঠাৎ সে দৌড়ে পালানোর চেষ্টা করলে জুয়েলার্সের মালিক মিঠু জোয়ারদার তরুণীর হাত চেপে ধরে আটকানোর চেষ্টা করেন। এ সময় তরুণী একটি ধারালো চাকু দিয়ে জুয়েলারি মালিক মিঠু জোয়াদ্দারের পেটে আঘাত করে। এতে মিঠু জোয়াদ্দার গুরুতর আহত হন। এসুযোগে তরুণী দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে চাকুসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। অপরদিকে গুরুতর আহত মিঠু জোয়ার্দ্দারকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তরুণীর বয়স ও সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তার পরিচয় ও ঠিকানা প্রকাশ করতে চাচ্ছি না।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ৬ মাস আগে কণিকা খাতুনের বিয়ে হয়েছে। এবার সে বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁর পরিবার থেকে দাবি করা হয়েছে সে কিছুটা মানসিক অস্থিরতায় রয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। | 6 |
রোজকার ব্যস্ততায় নিজের প্রতি বাড়তি যত্ন নেওয়ার সুযোগ হয়তো নেই। হালের মেট্রোলাইফে প্রতিটি ক্ষেত্রের জন্যই সময় নির্ধারিত। তবু তাড়াহুড়ার মাঝে নিজের জন্য একটু ভাবুন। দিন শেষে আপনার সব সাফল্য কিন্তু এই 'আপনার' জন্যই। চুল ও ত্বকের সুস্থতাও আপনার সুস্থতারই অংশ। নিত্যদিনের জীবনযাত্রায় কিছু ভুল অভ্যাস হরহামেশাই চুলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চুল ধোয়া-শুকানো-আঁচড়ানো-সব মিলিয়ে ভুল হওয়ার জায়গা অনেক। তবে একটু খেয়াল করলে এগুলো সংশোধন করে নেওয়া যায় অনায়াসেই। হারমনি স্পার আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা জানালেন নিত্যদিনের জীবনে চুলের সুস্থতায় কী করা উচিত, আর কী করা উচিত নয়। চুল ধোয়ার নিয়মকানুন শ্যাম্পু করার আগে ভালোভাবে চুল ভিজিয়ে নিন। তাড়াহুড়া করে সম্পূর্ণ চুলে একবারে শ্যাম্পু লাগানো উচিত নয়। কয়েকটি ভাগে ধীরে ধীরে শ্যাম্পু লাগাতে হবে। শ্যাম্পু করার সময় এলোমেলোভাবে হাত চালিয়ে চুলে জট লাগানো যাবে না; বরং চুলের দৈর্ঘ্য বরাবর শ্যাম্পু করতে হবে। শ্যাম্পুর আগে তেল ম্যাসাজ করা প্রয়োজন। তেল ম্যাসাজ করার অন্তত আধা ঘণ্টা পর শ্যাম্পু করুন, চাইলে আগের রাতে তেল ম্যাসাজ করে রাখতে পারেন। যাঁদের চুল খুবই রুক্ষ প্রকৃতির, তাঁরা শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। তবে মাথার ত্বকে কন্ডিশনার লাগানো যাবে না। চুল শুকাতে তাড়াহুড়া নয় চুল শুকাতে তাড়াহুড়া করবেন না। গোসল সেরে এসে কিছুক্ষণ ফ্যানের নিচে বসুন। টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানের হাওয়াও কাজে লাগাতে পারেন। তোয়ালে ব্যবহার করুন আলতোভাবে। চুল বা মাথার ত্বক মোছার কাজটিও করুন হালকাভাবে। তোয়ালে দিয়ে চুল ঝাড়ার অভ্যাস বাদ দিয়ে দিন। হেয়ার ড্রায়ার পারতপক্ষে ব্যবহার না করাই ভালো। তবু খুব প্রয়োজন হলে ড্রায়ারের ঠান্ডা হাওয়ায় চুল শুকিয়ে নিতে পারেন। সকালে অফিসে যাওয়ার তাড়া থাকলে একটু আগেই গোসল সেরে নিন, নইলে ভেজা চুল নিয়ে বিপত্তি বাধবে। চুল আঁচড়াতে সারা দিনে এক থেকে দুইবারের বেশি চুল আঁচড়ানোর প্রয়োজন নেই। খুব বেশি বার চুল আঁচড়ালে বেশি চুল পড়ার আশঙ্কা থাকে। প্রয়োজনবোধে চুলে আঙুল চালিয়ে চুল ঠিক করে নিতে পারেন। ভেজা চুল আঁচড়ানো উচিত নয়। কখনো যদি ভেজা চুল আঁচড়াতেই হয়, তাহলে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। আর চুল অতিরিক্ত অগোছালো প্রকৃতির হলে 'সেরাম' ব্যবহার করতে পারেন; তাহলে চুলের অগোছালো ভাবটা কমবে, বারবার চিরুনি ব্যবহারের প্রয়োজন হবে না। | 4 |
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করছে ইংলিশ বোলাররা। ২০ রান তুলতেই তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন। দুটি উইকেটই শিকার করেছেন ক্রিস ওকস। একটি ওলি স্টোন। প্রথম ওভারেই শূন্য রানে ফিরেছেন ওপেনার উপল থারাঙ্গা। এক ওভার পরে নিরোশান ডিকওয়েলা। পরের ওভারে অধিনায়ক দিনেশ চান্দিমাল। দলের সংগ্রহ এখন ৩ উইকেটে ৩০ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ২৪৯ রান। এর আগে সকালে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৭৮ রান করে ইংল্যান্ড। সর্বোচ্চ ৯২ রান করেন অধিনায়ক ইয়ন মরগান। ৯১ বলে ১১ বাউন্ডারি ও দুই ছক্কায় ইনিংসটি সাজার তিনি। এরপরই আছেন জো রুট। ৮৩ বলে ৬ বাউন্ডারিতে দলে ৭১ রান যোগ করেন। লঙ্কান বোলার লাসিথ মালিঙ্গা একাই শিকার করেন ৫ উইকেট। | 12 |
আজ ২ ফেব্রুয়ারি, ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভর জন্মদিন। বিশেষ এ দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত, শুভাকাঙ্খীরা শুভ কামনায় ভাসাচ্ছেন তাকে। শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মীরাও। চিত্রনায়ক শাকিব খান এবং এসকে ফিল্মসও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু বিশেষ এই দিনটিতে কোনো উদযাপন নেই শুভর। কাটছে সাদামাটা ভাবেই। কারণ অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়িতে আছেন 'ঢাকা অ্যাটাক'খ্যাত এ নায়ক। শুভ বলেন, 'গত ২৮ তারিখে মুম্বাই থেকে ঢাকায় ফিরেছি। ফেরার পরই আম্মাকে নিয়ে ব্যস্ত আছি। আজ উনার একটা সার্জারি হবে। সে কারণে আম্মাকে ডাক্তার দেখাতে সকাল থেকেই হাসপাতালে ছোটাছুটি করছি।' ২০১৭ সালের ১৪ এপ্রিল মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত সিনেমা 'ধ্যাততেরিকি'। এই সিনেমা মুক্তির ঠিক একদিন আগে হুট করে অসুস্থ হয়ে পড়েন আরিফিন শুভর মা। এরপর থেকে মায়ের অসুখটা কখনো কমেছে আবার কখনো বেড়েছে। এরপর থেকেই শুটিং ও মাকে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছেন শুভ। তবে জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন শুভ। তাদের জন্য শত ব্যস্ততা থাকলেও সেই কৃতজ্ঞাবোধ থেকে ভিডিও বার্তা প্রকাশ করবেন অন্তর্জালে। এর বাইরে জন্মদিনে বিশেষ কোনও আয়োজন নেই বলেই জানালেন শুভ। এদিকে, আরিফিন শুভর জন্মদিনের উপহার হিসেবে ভক্তদের জন্য 'নূর' সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। শুভর মুক্তির অপেক্ষায় বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা 'বঙ্গবন্ধু'। ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের এই সিনেমা মুক্তির সম্ভাব্য সময় মার্চ মাসে, যা চলতি বছর আরিফিন শুভর ক্যারিয়ারে যুক্ত করবে নতুন মাইলফলক। শুভর হাতে রয়েছে আরেক বিগ বাজেটের সিনেমা পুলিশ অ্যাকশন থ্রিলার 'মিশন এক্সট্রিম-২'। ঈদ-উল-ফিতরে মুক্তির তালিকায় থাকা এই সিনেমার জন্য নয় মাস পরিশ্রম করে বডি ট্রান্সফরমেশন করেছেন এই নায়ক। সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে সেই বডি দেখার অপেক্ষায় আছেন ভক্তরা। | 2 |
ময়মনসিংহ সিটি করপোরেশনের আকুয়া নাসিমা নার্সিং হোম এলাকা ও জিলা স্কুল এলাকায় যত্রতত্র আবর্জনা ফেলার দায়ে গতকাল তিন মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এই জরিমানা করেন।মো. আরিফুর রহমান বলেন, সাধারণ মানুষকে একটি সুন্দর নগরী উপহার দিতে সিটি করপোরেশনের মেয়রের নির্দেশনায় কাজ করা হচ্ছে। পরিচ্ছন্ন নগরী গড়তে মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মিত জরিমানা করা হচ্ছে। তবে মানুষকে সচেতন না হলে কোনোভাবেই এ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহাব্বত আলী, বাজার আদায়কারী জালাল আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে, রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে শহরবাসীকে সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে বলা হয়েছে। দিনের বেলা কেউ যত্রতত্র আবর্জনা ফেললে সিসি টিভি ক্যামেরা ফুটেজ দেখে জরিমানার আওতায় আনা হচ্ছে। | 6 |
২ সেপ্টেম্বর ২০১৯ প্রথম আলো পত্রিকার ১১ নম্বর পৃষ্ঠায় 'উন্নয়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়' শিরোনামে আনু মুহাম্মদের নিবন্ধের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ তাঁর নিবন্ধে সার্বক্ষণিক ভয়ভীতি, সন্ত্রাস ও জোরজবরদস্তি উপেক্ষা করে ২৭ আগস্ট শিক্ষার্থীদের মশাল মিছিল হওয়া এবং এর প্রেক্ষাপট হিসেবে 'মাস্টারপ্ল্যান' আর 'অধিকতর উন্নয়ন পরিকল্পনা-এর নামে সর্বজনের টাকা লুট এবং বিপজ্জনক নির্মাণকাজে কতিপয় গোষ্ঠীর তৎপরতার অভিযোগ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, এই অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। নিবন্ধকার এ বিশ্ববিদ্যালয়ের যাত্রার প্রারম্ভিকতা উল্লেখপূর্বক মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা এবং কাজের ধারাবাহিকতায় মহাপরিকল্পনার মূল বিন্যাস ভেঙে অবকাঠামোগত নির্মাণের বিবরণ দিয়ে যে সমস্যা চিহ্নিত করেছেন, প্রকৃতপক্ষে তা বিগত সময়ের কর্তৃপক্ষের ওপর বর্তায়। বর্তমান কর্তৃপক্ষের সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, প্রকৃতি, জলাভূমি, পাখপাখালি, মাছসহ জলজ নানা প্রাণ রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়। পরিযায়ী পাখির অভয়ারণ্য নিশ্চিত করার লক্ষ্যে দুটি লেক ইজারামুক্ত রাখা হয়। বিগত পাঁচ বছরে নানা ধরনের ফুল, ফল, বনজ ও ঔষধি গাছের প্রায় ১০ হাজার চারা লাগানো হয়েছে। স্মর্তব্য যে ভবন নির্মাণ ও বিভাগ খোলার মধ্যে সমন্বয়হীনতার দায় বর্তমান কর্তৃপক্ষের ওপর বর্তায় না। কারণ, বর্তমান কর্তৃপক্ষ নতুন কোনো বিভাগ চালু করেনি। বিগত সময়ের কর্তৃপক্ষ যেসব বিভাগ খুলেছে, বর্তমান কর্তৃপক্ষ সেসব বিভাগের ছাত্র-শিক্ষকদের জন্য ভবন নির্মাণ এবং কোনো কোনো ভবন সম্প্রসারণ করে শ্রেণিকক্ষ ও শিক্ষকদের বসার জায়গার সংকট নিরসনের চেষ্টা করেছে। নিবন্ধে নতুন কয়েকটি হল নির্মাণের পরও শিক্ষার্থীদের আবাসিক সংকট দূর না হওয়া প্রসঙ্গে সেশনজট, শিক্ষার্থীরা পাস করেও হল না ছাড়া, বেশির ভাগ হলে শিক্ষকদের নামমাত্র প্রশাসন চালানো, ছাত্রসংগঠনের একক দাপট ইত্যাদির অভিযোগ করা হয়েছে। এখানে বলার অপেক্ষা রাখে না যে দীর্ঘকাল ধরে উল্লিখিত সমস্যা বিরাজ করছে। এ সমস্যা রাতারাতি নিরসন করা সম্ভব না হলেও বর্তমান কর্তৃপক্ষ তা দূর করার চেষ্টা করছে। বর্তমান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের গণরুমে (একসঙ্গে অনেক শিক্ষার্থীর বসবাস করা) থাকার সমস্যা সমাধানকল্পে চলমান উন্নয়ন মহাপরিকল্পনায় ছাত্রছাত্রীদের ছয়টি আবাসিক হল নির্মাণের গুরুত্ব দিয়েছে। গণরুমে বসবাসের সমস্যা নিরসনকল্পে প্রস্তাবিত ছয়টি হলের নির্মাণকাজ শুরু করা হয়েছে। এই ছয়টি হলের নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আসনসংখ্যা বৃদ্ধি করা হবে না এবং নতুন বিভাগও খোলা হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য 'একনেকে' পাস ১ হাজার ৪৪৫ কোটি টাকার নতুন উন্নয়ন মহাপরিকল্পনায় এ বিশ্ববিদ্যালয়ের নগর-পরিকল্পনা, পরিবেশবিজ্ঞান, প্রাণবিজ্ঞান, ভূতত্ত্ব, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, চারুকলাসহ অনেক বিভাগের শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন বলে যে অভিমত প্রকাশ করা হয়েছে, এ ক্ষেত্রে কর্তৃপক্ষ জানাচ্ছে যে উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষকদের মতামত নেওয়া হয়েছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগকেই এই প্রক্রিয়ায় যুক্ত না করার অভিযোগ সঠিক নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানাচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়নের বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্যদের মতামতের ভিত্তিতে এই উন্নয়ন মহাপরিকল্পনাটি প্রণীত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃঢ়ভাবে জানাচ্ছে যে ১ হাজার ৪৪৫ কোটি টাকার এই অধিকতর উন্নয়ন পরিকল্পনার কোনো কাজ অপরিকল্পিতভাবে গ্রহণ করা হয়নি। এই উন্নয়ন মহাপরিকল্পনার আওতায় যেসব নির্মাণকাজ রয়েছে, সেগুলোর সম্ভাব্যতা যাচাই, ডিজিটাল সার্ভে, মাস্টারপ্ল্যান, স্থান নির্বাচন, সয়েল টেস্ট, আর্কিটেকচারাল ডিজাইনসহ সব স্তরের কাজ বুয়েটের অধ্যাপক শেখ আহসান উল্লাহ মজুমদারের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। এই টিমে আরও রয়েছেন বুয়েটের অধ্যাপক ড. সাব্বির আহমেদ, প্ল্যানার সামিনা মজুমদার, স্থাপত্যবিদ মাহেরুল কাদের প্রিন্স ও ফাতেমা তাসমিয়া। এ ছাড়া বুয়েটের স্থাপত্য ও পরিকল্পনাবিদদের আরও একটি টিম এই উন্নয়ন মহাপরিকল্পনার ফিজিবিলিটি স্টাডি করেছে। এই টিমে ছিলেন অধ্যাপক ড. মো. আশিকুর রহমানের নেতৃত্বে ড. অপূর্ব কে পোদ্দার, আর্কিটেক্ট আহাম্মেদ আল মোহায়মেন ও নয়না তাবাসসুম। এই স্টাডি গ্রুপে পরিবেশবিদ, প্রাণিবিদ, ভূগোলবিদ, ইকোনমিকস এক্সপার্ট ও স্থাপত্যবিদেরা রয়েছেন। এই মহাপরিকল্পনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের মাধ্যমে একনেক কর্তৃক চূড়ান্ত অনুমোদন লাভ করে। তিন বছর যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে এ উন্নয়ন প্রকল্প ২০১৮ সালের ২৩ অক্টোবর একনেকের অনুমোদনের পর ১২ জানুয়ারি ২০১৯ বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে। একনেক সভায় অনুমোদিত ও চূড়ান্তকৃত প্রকল্পের বিরোধিতা করা অথবা এ সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো মোটেই উচিত নয়। এ ছাড়া গত জুন মাসে অনুষ্ঠিত সিনেটের বার্ষিক অধিবেশনে এ উন্নয়ন মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। সম্মানিত সিনেট সদস্যরা এ বিষয়ে কথাও বলেছেন। নিবন্ধে গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে উপাচার্য মহোদয়কে জড়িয়ে প্রকল্পের টাকা ভাগ-বাঁটোয়ারা করার যে অভিযোগ করা হয়েছে, তা মোটেই সত্য নয়। এ প্রকল্পের টাকা এখন পর্যন্ত নির্মাতা সংস্থা বরাবর ছাড় করা হয়নি। সুতরাং এ প্রকল্পের টাকা ভাগ-বাঁটোয়ারার প্রশ্নই ওঠে না। কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের অসত্য অভিযোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও একজন সৎ, নিষ্ঠাবান এবং বাংলাদেশের প্রথম নারী উপাচার্যের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। নিবন্ধকার তাঁর লেখার শেষ অংশে 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবলিক বা সর্বজনের বিশ্ববিদ্যালয়, এর উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা-ও সর্বজনের। এর সুষ্ঠু বিকাশের সঙ্গে দেশের সর্বজনের বর্তমান ও ভবিষ্যৎ বহু প্রজন্মের স্বার্থ জড়িত' বলে মন্তব্য করেছেন। কর্তৃপক্ষ এ ক্ষেত্রেও অভিন্ন মত পোষণ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কারও অজানা নয় যে একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল বিরানভূমি। বিগত প্রায় তিন দশকে এনজিওসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে অব্যাহতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাসে রূপলাভ করেছে। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বত্র গাছ রয়েছে। প্রতিবছরই বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে অসংখ্য গাছের চারা রোপণ করা হয়। ক্যাম্পাসে নানা ধরনের বৃক্ষের মধ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একাশিয়া ও ইউক্যালিপটাস গাছও প্রচুর পরিমাণে রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানাচ্ছে যে জলাধার, বন্য প্রাণী ও প্রাণ-প্রকৃতি গবেষণা এলাকা এবং সংরক্ষিত বনভূমি বাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভৌত অবকাঠামো নির্মাণের জন্য মাত্র ২১ শতাংশ ভূমি অবশিষ্ট রয়েছে। কাজেই যেখানেই অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হোক না কেন, সেখানেই কিছু গাছ কাটতে হবে। এখানে উল্লেখ্য, অবকাঠামোগত উন্নয়নের সময় যত গাছ কাটা হবে, তার আশপাশে দ্বিগুণ পরিমাণ গাছ লাগানো হবে। পরিশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কথা জানাচ্ছে যে শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের এই মহাপরিকল্পনার বাস্তব রূপায়ণে বিশ্ববিদ্যালয় আমূল বদলে যাবে। উচ্চশিক্ষার পাঠদান কাঠামো, আবাসনব্যবস্থা, গবেষণা ও ছাত্রছাত্রী ভর্তির দ্বার আরও সম্প্রসারিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্প্রসারণ ও কল্যাণমুখী এই কাজে সর্বাত্মক সহযোগিতা করে সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানাচ্ছে। মো. আবদুস সালাম মিঞা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) | 8 |
শিক্ষা ইসলামের প্রাথমিক মৌলিক বিষয়াবলির অন্তর্ভুক্ত। আদি শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। তাই ফেরেশতারা বলেছিলেন, 'হে আল্লাহ, আপনি পবিত্র! আপনি যা শিখিয়েছেন, তা ছাড়া আমাদের আর কোনো জ্ঞান নেই; নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী ও কৌশলী।' (সুরা-২ বাকারা, আয়াত: ৩২)। শিক্ষা ও জ্ঞানার্জনের জন্য পঠন-পাঠন অন্যতম মাধ্যম। আমাদের প্রিয় নবী (সা.)-এর প্রতি ওহির প্রথম নির্দেশ ছিল, 'পড়ো, তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন "আলাক" থেকে। পড়ো, তোমার রব মহা সম্মানিত, যিনি শিক্ষাদান করেছেন লেখনীর মাধ্যমে। শিখিয়েছেন মানুষকে, যা তারা জানত না।' (সুরা-৯৬ আলাক, আয়াত: ১-৫)। ইসলামি শিক্ষায় অধ্যয়ন ও অধ্যাপনার মূল পাঠ্যগ্রন্থ আল-কোরআন। 'দয়াময় রহমান (আল্লাহ)! কোরআন শেখাবেন বলে মানব সৃষ্টি করলেন; তাকে বর্ণনা শেখালেন।' (সুরা-৫৫ রহমান, আয়াত: ১-৪)। কর্মে ও আচরণে ইতিবাচক পরিবর্তন ও উন্নয়ন সাধন নির্দিষ্ট পদ্ধতিতে তথ্য প্রদান বা জ্ঞানদান করাকে শিক্ষাদান বা পাঠদান বলে। খলিফা হজরত উমর (রা.)-এর এক প্রশ্নের জবাবে হজরত উবায় ইবনে কাআব (রা.) বলেন, 'ইলম হলো তিনটি বিষয়, আয়াতে মুহকামাহ (কোরআন), প্রতিষ্ঠিত সুন্নাত (হাদিস) ও ন্যায় বিধান (ফিকাহ)।' (তিরমিজি)। হজরত উবায় ইবনে কাআব (রা.) বলেন, '(শিক্ষিত তিনি) যিনি শিক্ষানুযায়ী কর্ম করেন অর্থাৎ শিক্ষার সঙ্গে দীক্ষাও থাকে।' (তিরমিজি ও আবু দাউদ)। ইলম বা জ্ঞান হলো মালুমাত বা ইত্তিলাআত তথা তথ্যাবলি। এটি দুভাবে অর্জিত হতে পারে, (ক) হাওয়াচ্ছে খামছা তথা পঞ্চইন্দ্রিয়ের মাধ্যমে। যথা: ১. চক্ষু, ২. কর্ণ, ৩. নাসিকা, ৪. জিহ্বা ও ৫. ত্বক। এই জ্ঞানকে ইলমে কাছবি বা অর্জিত জ্ঞান বলে। (খ) ওয়াহি। যথা: (১) কোরআন ও (২) সুন্নাহ বা হাদিস। এ প্রকার জ্ঞানকে ইলমুল ওয়াহি বা ওয়াহির জ্ঞান বলে। ইন্দ্রিয়লব্ধ জ্ঞান সদা পরিবর্তনশীল, ওহির জ্ঞান অপরিবর্তনীয়। নবী-রাসুলদের দাওয়াতি কাজের মূল ভিত্তি ছিল জ্ঞানের আলো দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। হজরত ইব্রাহিম (আ.) দোয়া করেছিলেন: 'হে আমাদের প্রভু! আপনি তাদের মাঝে এমন রাসুল পাঠান, যিনি তাদের সমীপে আপনার আয়াত উপস্থাপন করবে, কিতাব ও হেকমত শিক্ষা দেবে এবং তাদের পবিত্র করবে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী স্নেহশীল ও কৌশলী।' (সুরা-২ বাকারা, আয়াত: ১২৯)। বিদ্যা মানে জ্ঞান, শিক্ষা মানে আচরণে পরিবর্তন। সব শিক্ষাই বিদ্যা কিন্তু সব বিদ্যা শিক্ষা নয়; যদি তা কার্যকরী বা বাস্তবায়ন করা না হয়। জ্ঞান যেকোনো মাধ্যমেই অর্জন করা যায়, অধ্যয়ন জ্ঞানার্জনের একটি পন্থা মাত্র। অধ্যয়ন তথা জ্ঞানচর্চা বা বিদ্যার্জন সব সময় শিক্ষার সমার্থক নয়। ইসলামে শিক্ষার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানুষরূপে গড়ে তোলা। যে শিক্ষা আত্মপরিচয় দান করে, মানুষকে সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং পরোপকারী, কল্যাণকামী ও আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে, সে শিক্ষাই প্রকৃত শিক্ষা। শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে, অন্তর্দৃষ্টি উন্মোচিত করে, দূরদর্শিতা সৃষ্টি করে। তাই আল্লাহ তাআলা বাবা আদম (আ.) কে সৃষ্টি করে প্রথমে তাঁর শিক্ষাব্যবস্থা করলেন। কোরআনের বর্ণনায়, 'আর আল্লাহ তাআলা আদমকে সকল বস্তুর পরিণতি শেখালেন।' (সুরা-২ বাকারা, আয়াত: ৩১)। যে জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তর হিংসা, বিদ্বেষ ও ঘৃণা থেকে মুক্ত হয়ে ভালোবাসায় পরিপূর্ণ হয়, তা-ই ইসলামি শিক্ষা। রাসুলুল্লাহ (সা.)-কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাদান করেছেন। তিনি বলেন, 'আমার রব আমাকে তালিম দিয়েছেন, তা কতই-না উত্তম শিক্ষা এবং আমার রব আমাকে তারবিয়াত করেছেন, তা কতই না শ্রেষ্ঠ প্রশিক্ষণ।' (মুসনাদে আহমাদ)। মূলত শিক্ষা হলো আত্মজ্ঞান বা আত্মোপলব্ধি। শিক্ষিত মানুষ বিনীত ও নিরহংকার হয়ে থাকেন। শুধু ভাষা জ্ঞান বর্ণ জ্ঞান বা বিষয় জ্ঞানের নাম শিক্ষা নয়। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর অক্ষরজ্ঞান ও প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ওহির শিক্ষায় আলোকিত হয়ে তিনি হয়েছেন বিশ্ব-শিক্ষক। যে শিক্ষা মানুষের কল্যাণে উপকারে আসে না, তা শিক্ষা নয়। যে শিক্ষা দুনিয়ার শান্তি ও পরকালে মুক্তির সহায়ক, তাই প্রকৃত শিক্ষা। ইসলামি শিক্ষার প্রতিপাদ্য বিষয় হলো বিশ্বভ্রাতৃত্ব, মানবকল্যাণ, ত্যাগ ও বিনয়। যদি কোনো শিক্ষা হিংসা, বিদ্বেষ, ঘৃণা ও অহংকার উদ্রেক করে, সে শিক্ষা মূর্খতা ও অজ্ঞতা ছাড়া কিছুই নয়। সমাজে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় মানবিক মূল্যবোধসম্পন্ন এবং আদর্শ গুণাবলিসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি ইসলামি শিক্ষার উদ্দেশ্য। মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম [] | 10 |
লক্ষ্মীপুরে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন সচেতনতামূলক ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভাস্থলে হামলার ঘটনা ঘটেছে। হামলায় রক্তাক্ত জখম হয়েছেন নুর হোসেন নামে এক শিক্ষক। এসময় ইসলামি ফাউন্ডেশন কার্যালয়ের চেয়ার ভাঙচুর করে হামলাকারীরা। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের বাগবাড়ি এলাকায় ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত মনির হোসেনসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আহত নুর হোসেন বলেন, ভবনের (অফিস) মালিকের ছেলে জাহাঙ্গীর আলম, মনির হোসেন, জহির ও ইব্রাহিম হোসেন প্রায় আমার উদ্দেশে বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য করতো। অফিসের অন্যান্য স্টাফদের নিয়েও কটূক্তি করতো। এ নিয়ে প্রতিবাদ করায় তাদের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এর জের ধরেই জহির ও মনির সভা চলাকালে কার্যালয়ে ঢুকে আমাকে মারধর করে। জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আশেকুর রহমান জানান, সরকারি অফিসেই এ ধরনের ঘটনা দুঃখজনক। ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হয়। ঘটনাস্থল থেকে হামলাকারী মনিরসহ দুইজনকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। উভয়পক্ষের সঙ্গে এ নিয়ে বৈঠক চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ।তিনি বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিসহ সার্বিক বিষয় তদারক করতে স্কুল-কলেজে সরেজমিনে যাবে দুদক। তদারকিতে, বিশেষ করে কোন কোন স্তরে দুর্নীতি হচ্ছে, তা চিহ্নিত করা হবে। চিহ্নিত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানো হবে মন্ত্রণালয়ে। সেই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে কার্যক্রমও শুরু করা হবে।'বৃহস্পতিবার দুপুরে দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম মহানগরের আয়োজনে 'মাধ্যমিক পর্যায়ে দুর্নীতিমুক্ত ও মানসম্মত শিক্ষা'বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দুদকের পরিচালক (প্রতিরোধ) মো. মনিরুজ্জামান, দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আক্তার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম মহানগরের সভাপতি মনোয়ারা হাকিম আলী প্রমুখ।সভায় জেলা মাধ্যমিক কর্মকর্তা হোসনে আরা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রামার মানুনুর রহমানসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে ড. নাসিরউদ্দিন আহমেদ বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি সেবা সংস্থার দুর্নীতি চিহ্নিত করতেই আমরা মাঠে নেমেছি। কাউকে ভয়ভীতি দেখানো কিংবা আতঙ্ক সৃষ্টি করা উদ্দেশ্য নয়। জনসাধারণকে নিয়ে আমরা দেশ তথা সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অবস্থাতেই দুর্নীতি সহ্য করা হবে না।
| 6 |
দেশে আল কায়দা ও আইএসের অস্তিত্ব নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, 'দেশে আল কায়দা ও আইএসের অস্তিত্ব নেই। তবে দেশে তৈরি কিছু সন্ত্রাসী বাহিনী রয়েছে। ইতোমধ্যে আমাদের নিরাপত্তা বাহিনী যথার্থভাবে তাদের মোকাবেলা করতে সক্ষম হয়েছে।'
শনিবার দুপুরে জেলার চরফ্যাসন উপজেলায় সরকারি কলেজে সুধি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আব্দুল্লা আল ইসলাম জ্যাকব।
দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করেন না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তারা ধার্মিক, কিন্তু ধর্মান্ধ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশবাসী সন্ত্রাসীদের প্রতিহত করেছে। পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ অনেক নিরাপদ।'
দেশের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, 'দেশে বর্তমানে বিভিন্ন কাজে নিয়োজিত কয়েক লাখ বিদেশি রয়েছেন। এটাই প্রমাণ করে দেশ এগিয়ে চলছে। দেশে এখন আর হতদরিদ্র নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে দারিদ্র্যমুক্ত হচ্ছে তা এক বিস্ময়।'
এসময় শিক্ষার্থীদের উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। মাদক মানুষের উজ্জ্বল সম্ভাবনা ও একটি দেশকে শেষ করে দেয়।'
জঙ্গি ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি শেখ মো. মারুফ হাসান, জেলা প্রসাশক মো. সেলিমউদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী চরফ্যাসন সরকারি কলেজের ৪তলা নবনির্মিত অধ্যক্ষ নজরুল ইসলাম একাডেমিক ভবনের উদ্বোধন করেন। পরে উপজেলার দুর্গম এলাকা ঢালচর ও চর কুকরি মুকরিতে দুটি পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন।
| 6 |
*দেশে ব্যবসায়ীদের রাজনীতিতে অংশগ্রহণ বেড়েছে *দশম সংসদের সাংসদ হওয়া ১৭৫ জনের পেশা ব্যবসা*আসন্ন নির্বাচনে অংশ নিতে ব্যাপক আগ্রহ ব্যবসায়ীদের*আগামী সংসদেও ব্যবসায়ীদের প্রাধান্যের লক্ষণ জাতীয় সংসদের আগামী নির্বাচনে অংশ নিতে ব্যাপক আগ্রহ ব্যবসায়ীদের। ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত মুখগুলো এবার দলীয় মনোনয়নের দৌড়ে নেমেছেন। পুরোনো অনেক ব্যবসায়ী নেতা আগে থেকেই রাজনীতির মাঠে আছেন। এবার নতুন করে যুক্ত হচ্ছেন আরও অনেকে।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) আগে থেকেই 'সরকারের শাখা' বলা হয়। সেই শাখা থেকে এবার বেশ কয়েকজন পরিচালক আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন। সাবেক সহসভাপতি ও পরিচালকদের অনেকে এবার ভোটে অংশ নিতে আগ্রহী। পণ্যভিত্তিক খাতের মধ্যে পোশাক খাতের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ থেকে একাধিক নেতা প্রধান দুই দলের ব্যানারে নির্বাচনে আগ্রহী। এর বাইরে বিভিন্ন পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠন ও জেলাভিত্তিক ব্যবসায়ীদের সংগঠন জেলা চেম্বারের নেতাদের অনেক ভোটে অংশ নিতে আগ্রহী।রাজনীতির মাঠে ইতিমধ্যে পরিচিতদের অনেকের বড় ব্যবসা আছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও অন্যান্য দলের গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন ব্যবসায়ীরা। তাঁরাও এবার নির্বাচন করবেন। সব মিলিয়ে আগামী সংসদেও ব্যবসায়ীদের প্রাধান্য থাকবে-এমন লক্ষণই দেখা যাচ্ছে।দেশে এখন ব্যবসায়ীদের রাজনীতিতে অংশগ্রহণ বেড়েছে। আবার ব্যবসায়ীরা তাঁদের সংগঠনের নেতা হয়ে পরিচিতি তৈরি করে রাজনীতির মাঠে নেমে পড়ছেন। হলফনামা বিশ্লেষণ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ২০১৪ সালে জানায়, দশম সংসদের সাংসদ হওয়া ১৭৫ জনের পেশা ব্যবসা। ফলে সংসদে ব্যবসায়ীদের হার ৫০ শতাংশ।সাম্প্রতিককালে আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র ও সাংসদ হয়েছেন তারকা ব্যবসায়ীরা, যাঁরা আগে রাজনীতিতে যুক্ত ছিলেন না। এর মধ্যে রয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি প্রয়াত আনিসুল হক ও বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী। সংগঠনটির আরেক সাবেক সভাপতি আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। যদিও ওই নির্বাচন স্থগিত রয়েছে।জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, 'গত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে প্রথা হয়ে দাঁড়িয়েছে-টাকাওয়ালা বড় বড় ব্যবসায়ী নির্বাচন করবেন। সেই ধারাবাহিকতায় এবারও নির্বাচনে যাচ্ছেন অনেক ব্যবসায়ী। এতে করে যে অবস্থা তৈরি হচ্ছে, তাতে সমাজের ভালো মানুষ, কিন্তু যাঁদের অনেক অর্থবিত্ত নেই, তাঁদের নির্বাচনে অংশ নেওয়ার পথটি সংকুচিত হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এটি ভালো কিছু বয়ে আনবে না।' এফবিসিসিআইএফবিসিসিআইয়ের সাবেক সভাপতিদের মধ্যে তিনজন এবার নির্বাচনে অংশ নিতে আগ্রহী। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান (ঢাকা-১) ও ইউসুফ আবদুল্লাহ হারুণ (কুমিল্লা-৩)। আরেক সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩) বিএনপি থেকে নির্বাচনে যাচ্ছেন।এফবিসিসিআইয়ের বর্তমান দুই সহসভাপতি শেখ ফজলে ফাহিম ও মুনতাকিম আশরাফ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাঁরা এবার নির্বাচন করছেন না। মুনতাকিম আশরাফের বাবা সাবেক ডেপুটি স্পিকার মো. আলী আশরাফ ও ফজলে ফাহিমের বাবা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবারও নির্বাচনে অংশ নেবেন।অবশ্য এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের বর্তমান সদস্যদের মধ্যে এবার অন্তত ১১ জন ভোটে অংশ নিতে আগ্রহী। এর মধ্যে আছেন আওয়ামী লীগ থেকে শমী কায়সার (ফেনী-৩), কাজী ইরতেজা হাসান (ঢাকা-১৭), আবু নাসের (টাঙ্গাইল), দিলীপ কুমার আগারওয়ালা (চুয়াডাঙ্গা-১), আনোয়ার সাদাত সরকার (গাজীপুর), রেজাউল করিম (জামালপুর-৫), তাবারুকুল তোসাদ্দেক হোসেন খান (মানিকগঞ্জ-৩), খায়রুল হুদা (সুনামগঞ্জ-১) ও মাসুদ পারভেজ খান (কুমিল্লা-৬)।বর্তমান পরিচালকদের মধ্যে বিএনপি থেকে ভোটে অংশ নিতে চান আবু মোতালেব (ঢাকা-৭)।এ ছাড়া এফবিসিসিআইয়ের সাবেক পরিচালকদের মধ্যে আওয়ামী লীগ থেকে মো. হেলাল উদ্দিন (নরসিংদী-৪), আমিনুল হক শামীম (ময়মনসিংহ সদর-৪) ও বিএনপি থেকে আবদুল ওয়াহেদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) নির্বাচনে আগ্রহী। পোশাক খাতচলতি সংসদের কমপক্ষে ৩০ জন সাংসদ পোশাক খাতের ব্যবসায়ী। এবারও তাঁরা নির্বাচনে আগ্রহী। এর বাইরে যোগ হচ্ছে নতুন মুখ।তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রায় দুই ডজন সাবেক ও বর্তমান নেতা আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন। তাঁদের মধ্যে রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই এমন ব্যবসায়ীও আছেন।বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী গত সেপ্টেম্বরে উপনির্বাচনে খুলনা-৪ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সাংসদ হন। তবে এখন আবার তাঁকে ভোটে দাঁড়াতে হচ্ছে। সংগঠনটির সাবেক সভাপতি সাংসদ টিপু মুনশি আগে থেকেই রাজনীতির সঙ্গে জড়িত (রংপুর-৪)। বিজিএমইএর এখনকার তিনজন সহসভাপতি আওয়ামী লীগ থেকে ও একজন বিএনপি থেকে ভোটে দাঁড়াচ্ছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ থেকে মঈনউদ্দিন আহমেদ (চট্টগ্রাম-১০), এস এম মান্নান কচি (ঢাকা-১৬) ও মোহাম্মদ নাছির (চট্টগ্রাম-১২) এবং বিএনপি থেকে মাহমুদ হাসান খান (চুয়াডাঙ্গা-২)।পোশাক খাতের আরেক সংগঠন বিকেএমইএর সভাপতি জাতীয় পার্টির সেলিম ওসমান বর্তমানে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ। একই সংগঠনের সাবেক সহসভাপতি আসলাম সানি (নরসিংদী-৪) ও বর্তমান পরিচালক নুরুল আলম চৌধুরী (মুন্সিগঞ্জ-১) আওয়ামী লীগ থেকে ভোটে অংশ নিতে আগ্রহী।পোশাক খাতের কিছু ব্যবসায়ী বিএনপি থেকেও ভোটে অংশ নিতে চান। তাঁদের মধ্যে রয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক (নারায়ণগঞ্জ)। এ ছাড়া জাকারিয়া তাহের (কুমিল্লা-৮), আবুল কালাম আজাদ (কুমিল্লা-৯), খালেদ মাহবুব (ব্রাহ্মণবাড়িয়া-৩) লুৎফর রহমান (টাঙ্গাইল-৪)। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানব্যাংক, বিমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ২০ জন পরিচালক এ বছর নির্বাচনে অংশ নিতে আগ্রহী। ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসন থেকে নির্বাচন করতে আগ্রহী রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন। একই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক কাজী সিরাজুল ইসলাম।নোয়াখালী-২ (সেনবাগ, সোনাইমুড়ী) আসনের সাংসদ, আওয়ামী লীগের মোরশেদুল আলম মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল ঢাকার যেকোনো একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। অন্যান্যবিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারাও নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে সোনা ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা (চুয়াডাঙ্গা-২) মনোনয়ন ফরম নিয়েছেন, যিনি বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক। একই সমিতির সাবেক সভাপতি কাজী সিরাজুল ইসলাম ফরিদপুর-১ থেকে নির্বাচন করতে চান। একই আসনে সাবেক সভাপতি দিলীপ রায়ও ভোটে দাঁড়াতে চান।এ ছাড়া বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি সেলিমা আহমাদ কুমিল্লা-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন। তিনি নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান। তাঁর স্বামী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতলুব আহমাদ।জাতীয়ভাবে পরিচিত অনেক শিল্পগোষ্ঠীর কর্ণধারেরাও নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ থেকে রয়েছেন তমা কনস্ট্রাকশনের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া (নোয়াখালী-২) এবং বিএনপি থেকে বারাকা পাওয়ারের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী (সিলেট-৬)। | 9 |
সব জানতেন। তবু তিন বছর ধরে তার পাশে দাঁড়িয়েছেন। ২০১৮ সালে টিম পেন যে এক নারীকে অশ্লীল ছবি ও ম্যাসেজ পাঠিয়েছিলেন, ওই কীর্তি ফাঁস হওয়ার পরে ২০২১ সালের ১০ নভেম্বরও তার পাশেই দাঁড়াচ্ছেন স্ত্রী বনি। তিন বছর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া যখনই পেনের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল, তখনই বনি সব জানতে পেরে ছিলেন। শুক্রবার অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কের পদ থেকে পেন সরে যাওয়ার আগে পর্যন্ত কিছুই জনসমক্ষে আসেনি। সব কিছু গোপন রাখার ক্ষেত্রে বনির ভূমিকাই বোধ হয় সবথেকে বেশি ছিল। এই তিন বছরে তিনি বিশেষ করে টুইটার, ফেসবুকে তাদের পাঁচ বছরের 'সুখী' বৈবাহিক জীবনের ছবিই সযত্নে, সচেতনে তুলে ধরেছিলেন। গত ২ নভেম্বর তিনি পরিবারের একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লেখেন, 'সবচেয়ে নিখুঁত জন্মদিন।' নিয়মিত তাদের রাত্রিযাপনের ছবি পোস্ট করতেন বনি। গত জুলাইতে এরকমই একটি ছবি পোস্ট করেন। সাথে লেখেন, 'আমার হট ডেট। আর কেউ কি বাইরে না বেরিয়ে আমাদের মতো ঘরে এরকম রাত কাটাতে পারবে? নাকি আমরা একটু বেশিই বুড়িয়ে গিয়েছি?' গত এপ্রিলে পেন-বনি হাত ধরাধারি করে ক্রিকেট তাসমানিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন। কোভিডের জন্য যখন তাদের আলাদা থাকতে হয়েছিল, তখন কতটা ভেঙে পড়েছিলেন, সে কথাও নেটমাধ্যমে জানিয়েছিলেন বনি, লিখেছিলেন, 'ওকে বিদায় জানাতে গিয়ে আমি শেষ হয়ে গিয়েছি। আশা করছি তাড়াতাড়ি ফিরে আসবে।' গত ডিসেম্বরে পেনের ৩৬তম জন্মদিনেও মন ছুঁয়ে যাওয়া পোস্ট করেছিলেন বনি। লিখেছিলেন, 'আমরা তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য আমরা সত্যিই গর্বিত।' ২০২০ সালের সেপ্টেম্বরে হোবার্টের ক্রাউন প্লাজায় একসাথে কাটানোই হোক, বা ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক, বা নতুন বছর থেকে বড়দিন হোক, নেটমাধ্যমে ছবি দিতে ভুল করেননি বনি। ফ্রান্স-স্পেন থেকে শুরু করে বালি-কোপটাউনে একসাথে বেড়াতে যাওয়ার ছবি ফলাও করে নেটদুনিয়ায় জাহির করেছেন। যৌন কেলেঙ্কারির মতো ঘটনা ঘটিয়েও পেন যে তিন বছর ধরে হাসতে হাসতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছেন, তার পিছনে বনির ভূমিকাই সবচেয়ে বেশি। হয়তো পেনের পাশে একটু বেশিই থাকতে চেয়েছিলেন। হয়ত ভিতরের যন্ত্রণা বাইরে আনতে চাননি। হয়ত বা জ্বলে-পুড়ে যাওয়া মনে একটু সুখের প্রলেপ দিতে চেয়েছিলেন। কেন পেনকে আগলে রেখেছিলেন এ ভাবে? শুধুই তারা স্বামী-স্ত্রী বলে? শুধুই ছেলে চার্লি ও মেয়ে মিলার কথা ভেবে? জবাব আছে শুধু বনির কাছেই।সূত্র : আনন্দবাজার | 12 |
তেল-গ্যাসসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল। গতকাল বুধবার বিকেলে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ শেষে সমাবেশ করেন নেতা-কর্মীরা।সমাবেশ শুরুর আগে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পৌঁছান। কিছু নেতা-কর্মী খালেদা জিয়ার মুক্তি চাই লেখা সংবলিত কাফনের কাপড় পরে মিছিলে অংশ নেন।মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ ও জেলা কমিটির সদস্যসচিব দেওয়ান জাকির হোসেন খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. শরিফুল ইসলাম দুলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহাদ চৌধুরী শামীম। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দিন দিন দ্রব্যমূল্যের জাঁতাকলে ফেলে নির্যাতন করে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ পেতে হলে বিএনপির নেতৃত্বে আন্দোলন করে এ সরকারকে গদি থেকে নামাতে হবে। এ সরকারের পতন হলেই দেশে শান্তি ও গণতন্ত্র ফিরে আসবে। | 6 |
বগুড়ার ধুনট ও শাজাহানপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় দফায় ভূমিহীন পরিবারের বাড়ি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ একেএম মনিরুজ্জামান। শনিবার দুপুরে ধুনট উপজেলার সুলতানহাটা ও মালোপাড়া এলাকার সরকারি জমিতে নির্মিত ১২০টি বাড়ি পরিদর্শন শেষে ভূমিহীনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, পৌর মেয়র এজিএম বাদশাহ, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, প্রভাষক সিরাজুল হক লিটন প্রমুখ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আশিক খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে কোনো ভূমিহীন, গৃহহীন মানুষ থাকবে না। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রথমবারের মতো সারা দেশে একসঙ্গে ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির মালিকানা দিয়ে বিনা পয়সায় দুই কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৫০ হাজার গৃহহীনদের ঘর নির্মাণ কাজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। বিডি প্রতিদিন/আবু জাফর | 6 |
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান। আজ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে কেক কেটে ও মধ্যাহ্নভোজে অংশ নিয়ে এই ঘোষণা দেন। কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার রাজ্জাক ম্যানশন মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে ৩০০ এতিম শিশু ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আনিসুর রহমান বলেন, 'দল করতে গিয়ে কারাবরণ করেছি। দলের কাছে মনোনয়ন চাইব। আমার বিশ্বাস, দল আমাকে মেয়র পদে মনোনয়ন দেবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অসাম্প্রদায়িক কুমিল্লা গড়তে চাই।' ২০১২ সালের ৫ জানুয়ারি আনিসুর রহমান কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেছিলেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু ল কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য। দলীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হয়। এ বছরের ১৭ মে বর্তমান মেয়র মো. মনিরুল হকের মেয়াদ শেষ হবে। এরই মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য মেয়র প্রার্থীরা কুমিল্লা নগরে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়েছেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমানের অনুসারীরা নগরের বিভিন্ন এলাকায় তাঁকে মেয়র পদে দেখতে চেয়ে পোস্টার লাগিয়েছেন। তাঁর ছবিসহ রঙিন পোস্টার নগরের বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে। অনুষ্ঠানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক ও কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। | 6 |
সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় বুলগেরিয়ার তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বয়কো বরিসব। দেশটির পরিবহনমন্ত্রী, স্বরাষ্ট্র এবং আঞ্চলিক উন্নয়নবিষয়ক এই তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।গত শনিবার দেশটির রাজধানী সোফিয়া থেকে ৪০ কিলোমিটার উত্তরে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। আহত হন ২০ জন। এ দুর্ঘটনার 'রাজনৈতিক দায়' নিয়ে বুলগেরিয়ার পরিবহন, আঞ্চলিক উন্নয়ন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে শুক্রবার বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী। পরিবহনমন্ত্রী ইবাইলো মসকোভস্কি দুর্ঘটনার নৈতিক দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনার সমস্ত রাজনৈতিক দায়িত্ব নিয়ে আমরা পদত্যাগ করছি। আঞ্চলিক উন্নয়নমন্ত্রী নিকোলাই ম্যনকভ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্টিন রাদেভও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ৭০ লাখ জনসংখ্যার দেশ বুলগেরিয়ায় গত বছর সড়ক দুর্ঘটনার ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। ইউরোপ ও বলকান অঞ্চলে সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ দেশ বুলগেরিয়া। গত শনিবারের বাস দুর্ঘটনার পর বিরোধী সমাজতান্ত্রিক দল সরকারের পদত্যাগ দাবি করে। বিরোধী দলের অভিযোগ, গত শনিবারের দুর্ঘটনা পরিবহনখাতে সরকারের দুর্নীতিরই ফল। খবর: রয়টার্স | 3 |
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক নিজের হাতে বানিয়েছিলেন একটি কম্পিউটার। ৪৫ বছর আগে তৈরি অ্যাপলের সেই কম্পিউটার উঠবে নিলামে। মঙ্গলবার আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আয়োজিত হবে নিলামের অনুষ্ঠান। সেখানে অ্যাপলের সেই কম্পিউটারের দাম উঠতে পারে ছয় লাখ মার্কিন ডলার। স্টিভের তৈরি বাকি কম্পিটারের থেকে এটি একটু বিশেষ। কোয়া কাঠের ফ্রেমের মধ্যে রয়েছে ৪৫ বছরের পুরনো এই কম্পিউটার। এই কোয়া কাঠ খুবই মূল্যবান। কেবলমাত্র হাওয়াই দ্বীপে পাওয়া যায় এই কাঠ। সেই কাঠের বাক্সের মধ্যে থাকা অ্যাপলের শুরুর দিনের এই কম্পিউটারের নিলাম নিয়ে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 11 |
ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম ছাত্রীদের হিজাব পরে ক্লাসে আসা বন্ধের ইস্যুতে সৃষ্ট পরিস্থিতি প্রতিনিয়ত ঘোলাটে হয়ে উঠছে। একদিকে যেমন রাজ্যের পুলিশ ও সরকারি কর্তৃপক্ষ এই ইস্যুতে তাদের অবস্থান আরও কঠোর করছে, অন্যদিকে হিজাব পরে ক্লাসে আসার অধিকারের দাবিতে মুসলিম ছাত্রীদের বিক্ষোভও ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে শুক্রবার রাজ্যের শিভামোগ্গা জেলার শিরালাকোপ্পার একটি সরকারি কলেজে হিজাব পরে আসায় ৫৮ ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সরকারি নির্দেশ অমান্য করে হিজাব পরে কলেজে এসেছিল এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল। খবর বিবিসি বাংলার। এদিকে বহিষ্কারের এই নির্দেশ শুক্রবার দেওয়া হয়েছিল, কিন্তু শনিবারও ওই ছাত্রীরা আবারও হিজাব পরেই কলেজে ঢোকার চেষ্টা করে। সেখানে তারা স্লোগান দেয়, হিজাব পরা তাদের অধিকার। যদিও তাদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি। অন্যদিকে অন্য একটি শহরে বিক্ষোভ দেখানোর অভিযোগে ১০ মুসলিম ছাত্রীর নামে পুলিশ এই প্রথমবারের মতো মামলা রুজু করেছে। মামলার ঘটনাটি ঘটেছে তুমাকুরু জেলার একটি সরকারি প্রি ইউনিভার্সিটি কলেজে। ওই ছাত্রীরা হিজাব পরে কলেজে ঢোকার চেষ্টা করছিলেন, যখন পুলিশ তাদের পথ আটকায়। ওই ছাত্রীরা তাদের প্রিন্সিপাল এবং শিক্ষকদের কাছ থেকে জবাব চাইছিলেন কেন হিজাব পরে তাদের কলেজে ঢুকতে দেওয়া হবে না। এই ঘটনার পরেই কলেজের প্রিন্সিপাল পুলিশের কাছে ওই ছাত্রীদের নামে অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে বেআইনি জমায়েত এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ (এফআইআর) দায়ের করে পুলিশ। কলেজটির ২০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, হিজাব পরার অধিকার চেয়ে কয়েকজন ছাত্রী কর্ণাটক হাইকোর্টে যে মামলা করেছিল, তার অন্তর্বর্তী আদেশে আদালত বলেছিল মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধরনের ধর্মীয় পোশাক পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না। তবে গত কয়েকদিনের মতো শনিবারও রাজ্যটির নানা জায়গায় অনেক ছাত্রীই হিজাব পরেই স্কুল কলেজে গেছেন এবং ক্লাসে ঢুকতে না পেরে বিক্ষোভ করেছেন।হিজাব পরা নিয়ে বিক্ষোভ রাজ্যের কোডাগু, চিত্রদুর্গ, দাভানগেরি, ব্যাঙ্গালোর সহ নানা জায়গাতেই হচ্ছে। | 3 |
ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যাবে কিনা এই নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। কিন্তু করোনার কারণে সব পন্ড হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়ে দিয়েছে,করোনার এই পরিস্থিতিতে ভারত সফর করতে রাজি হয়নি। শুক্রবার (১২ জুন) জিম্বাবুয়ে সফরও বাতিল করেছেন বিরাট কোহলিরা। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে এ খবর। সূচি অনুযায়ী ২৪ জুন শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতের। স্বাগতিকদের সঙ্গে কোহলিদের খেলার কথা ছিল তিন ওয়ানডের সঙ্গে একটি টি-টোয়েন্টি। আর জিম্বাবুয়ে সফরে তিন ওয়ানডে শুরুর সূচি ছিল ২২ আগস্ট থেকে। তবে করোনার বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে আজ বিসিসিআই সফর দুটি বাতিল করেছে। এ বিষয়ে,বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, 'কোভিড-১৯ ঝুঁকির কারণে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট দল।' তিনি আরও জানান, 'দ্বীপরাষ্ট্রে ভারতীয় দলের খেলা শুরুর কথা ছিল ২৪ জুন থেকে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২২ আগস্ট থেকে জিম্বাবুয়েতে ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।' সম্প্রতি ভারতে করোনা পরিস্থিতি খুবই খারাপ। এই দুই সফরের জন্য প্রস্তুতিও শুরু করতে পারেননি কোহলি বাহিনী। এমতাবস্থায় প্রস্তুতিহীনভাবে করোনার বাড়তি ঝুঁকি নিয়ে সিরিজ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা দেখছে না বিসিসিআই। | 12 |
ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে করা অভিনেত্রী পরী মনির মামার প্রধান আসামি উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) সকালে সাভার মডেল থানায় মামলা করেন অভিনেত্রী পরী মনি। মামলায় অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদসহ ও তুহিনসহ অজ্ঞাতনামা আরও চার জনকে আসামি করা হয়েছে। পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, আমরা সন্ধান পেয়েছি উত্তরায় একটি বাসায় ডিজে পার্টি করা হয়। পরে আমরা অভিযান চালাই। এসময় তিন জন রক্ষিতা নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। নাসির রক্ষিতা রেখে তিনি এসব কাজই করে থাকেন। মামলার এজাহারে বলা হয়, নাসির উদ্দিন মাহমুদ (৫০), ছয় জনের বিরুদ্ধে এ মর্মে এজাহার দায়ের করছি যে ৮ জুন রাত আনুমানিক সাড়ে ১১টায় আমার বর্তমান ঠিকানার বাসা থেকে আমার কস্টিউম ডিজাইনার জিমি, অমি, বনিসহ দুটি গাড়িযোগে উত্তরার উদ্দেশে রওনা হই। পথিমধ্যে অমি বলে, বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাব লিমিটেডে তার দুই মিনিটের কাজ আছে। অমির কথামতো আমরা ঢাকা বোট ক্লাবের সামনে গাড়ি দাঁড় করাই। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেয়। তখন অমি অনুরোধ করে, এখানে পরিবেশ সুন্দর, তোমরা নামলে নামতে পারো। আমরা ঢাকা বোট ক্লাবে ঢুকে টয়লেট ব্যবহার করি। টয়লেট থেকে বের হওয়ার পর ১ নম্বর বিবাদী নাসির উদ্দিন মাহমুদ আমাদের ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার প্রস্তাব দেন। আমরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ ১ নম্বর আসামি মদ্যপান করার জন্য জোর করেন। পরী মনি এজাহারে আরও লিখেছেন, মদ্যপান করতে না চাইলে ১ নম্বর আসামি জোর করে আমার মুখের মধ্যে মদের বোতল ঢুকিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করে। এতে আমি সামনের দাঁত ও ঠোঁটে আঘাত পাই। ১ নম্বর আসামি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে এবং আমাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। ১ নম্বর আসামি উত্তেজিত হয়ে টেবিলে রাখা গ্লাস ও মদের বোতল ভাঙচুর করে আমার গায়ে ছুড়ে মারে। তখন আমার কস্টিউম ডিজাইনার জিমি ১ নম্বর আসামিকে বাধা দিতে চাইলে তাঁকেও মারধর করে। এ সময় আমি ৯৯৯-এ কল করতে গেলে আমার ব্যবহৃত মোবাইল ফোনটি টান মেরে ফেলে দেওয়া হয়। ২ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা চারজন ১ নম্বর আসামিকে ঘটনা ঘটাতে সহায়তা করে। রবিবার (১৩ জুন) রাতে পরী মনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে 'ধর্ষণ ও হত্যাচেষ্টার' অভিযোগ তুলে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। প্রতিকার চেয়ে তিনি বনানী থানায় গিয়ে কোন সাড়া পাননি বলে অভিযোগ করেন। ওই দিন রাতে এক ফেসবুক পোস্টে বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন পরী মনি। যাতে তিনি অভিযোগ করেন যে সম্প্রতি তাকে 'ধর্ষণ এবং হত্যা করার চেষ্টা' করা হয়েছে। বনানী থানার পুলিশ রবিবার বলেছিল, তারা কোনো অভিযোগ পায়নি। রবিবার রাতেই বনানীর বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের বিস্তারিত তুলে ধরেন এই অভিনেত্রী। এ সময় তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। অভিযোগে তিনি জানান, ঘটনার পর বৃহস্পতিবার ভোর রাতে তিনি বনানী থানায় অভিযোগ করতে গিয়েছিলেন, সে সময় দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা তার অভিযোগ রেকর্ড করেননি। এরপরে গত চারদিনেও তিনি বিভিন্নভাবে অভিযোগ জানানোর চেষ্টা করেছেন। একজন প্রভাবশালী ব্যবসায়ী তাকে বিষয়টি চেপে যাওয়ার জন্য তাকে ভয়ভীতি প্রদর্শন করেছেন। | 6 |
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার একটি বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে ঐক্যের এখনো প্রয়োজন রয়েছে। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস শুরু হয়েছে। বেলা ১১টায় কংগ্রেসের উদ্বোধন হয়। কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় মেনন এসব কথা বলেন। মেনন বলেন, বিএনপি-জামায়াতের সময়ে যখন দেশে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছিল, সেই বিশেষ বাস্তবতায় স্বাধীনতার সপক্ষের শক্তির সঙ্গে পার্টির ঐক্য গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দল ঐক্যবদ্ধ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে। সেই বাস্তবতা এখনো শেষ হয়নি। মুক্তিযুদ্ধের চেতনার একটি বাংলাদেশ গড়ার জন্য এই ঐক্যের এখনো প্রয়োজন আছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, দেশের অনেক উন্নয়ন হয়েছে। দারিদ্র্য কমেছে, শিক্ষার হার বেড়েছে। দেশ বিদ্যুৎ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কিন্তু সেই উন্নয়নে দেশের সব মানুষ ভাগীদার হয়নি। কিছু মুষ্টিমেয় মানুষদের হাতে প্রচুর অর্থবিত্ত হয়েছে। তারাই দেশের অর্থ বিদেশে পাচার করছে। প্রধানমন্ত্রী যে দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছেন, ওয়ার্কার্স পার্টি তাঁর পাশে আছে বলে জানিয়েছেন মেনন। তিনি বলেন, এই উন্নয়ন দেশের অধিকাংশ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ওয়ার্কার্স পার্টি লড়াই করবে। এই কংগ্রেস থেকে ফিরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা পার্টিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলবেন, এটাই এই কংগ্রেসের ডাক। কংগ্রেসের প্রথম অধিবেশনে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনামসহ ৫৭টি দেশের বামপন্থী ও কমিউনিস্ট পার্টির ভ্রাতৃপ্রতিম সংগঠন ওয়ার্কার্স পার্টি। আজ থেকে শুরু হওয়া পার্টির দশম কংগ্রেস উপলক্ষে শুভেচ্ছা বাণী পাঠিয়েছে দেশগুলো। কংগ্রেস শেষ হবে আগামী ৫ তারিখে। এর আগে কংগ্রেস বর্জনের ডাক দেন পার্টির ছয় নেতা। এর মধ্যে দুজন পলিটব্যুরোর সদস্য। বাকি চারজন কেন্দ্রীয় কমিটির সদস্য। | 9 |
সিরাজগঞ্জের কাজীপুরে অটো ভ্যান চাপায় জান্নাতি খাতুন (৮) নামের এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই শিশু উপজেলার স্থলবাড়ি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতি অন্যান্য শিশুদের সঙ্গে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় একই গ্রামের ভ্যানচালক আসাদুল ইসলাম সোনামুখী থেকে স্থলবাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে শিশুটি ভ্যানচাপায় মারাত্মক আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। পরে স্বজনরা চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।স্থলবাড়ি গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। | 6 |
রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংক থেকে স্বামীর ৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মো. আজাহার খুনের ঘটনায় মঙ্গলবার রাতে আবদুল্লাহপুর এলাকা থেকে র্যাব-১ এর একটি দল তার স্ত্রী আসমা আক্তারকে (৩৩) গ্রেপ্তার করে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে দক্ষিণখানের সরদার বাড়ি মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে গ্রেপ্তারের পর তার দেখানো মতে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজাহারের ৬ টুকরা লাশ উদ্ধার করে। র্যাব কর্মকর্তারা বলছেন, আব্দুর রহমানের সঙ্গে আজাহারের স্ত্রীর অনৈতিক সম্পর্ক ছিল। তাতে বাধা হয়ে দাড়ান আজাহার। এজন্য স্ত্রীর পরিকল্পনায় আব্দুর রহমান তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেন। | 6 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ভারতের ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধীর সাথে কুশল বিনিময় করেছেন। সোনিয়া গান্ধী বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল তাজে সৌজন্য সাক্ষাত করতে এলে তাদের মধ্যে এ কুশল বিনিময় হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এ সময় দুই নেত্রী তাদের পুরনো দিনের কথা স্মরণ করেন। বৈঠককালে শেখ হাসিনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করেন। সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াংকা গান্ধী এ সময় উপস্থিত ছিলেন। রাজনীতিতে যোগদানের জন্য প্রধানমন্ত্রী প্রিয়াংকাকে অভিনন্দন জানান। এ সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের জন্য সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, শেক হেলাল উদ্দিন এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনোমিক সামিটে যোগ দিতে ৩ অক্টোবর ভারতে আসেন। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। আজ শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লী ত্যাগ করবেন। সূত্র: বাসস। | 6 |
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে বিজিবি সদর দফতরসহ অন্যান্য সকল ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১ টায় বিজিবি সদর দফতরসহ অন্যান্য সকল ইউনিটে বঙ্গবন্ধুর জীবনীর ওপর বিশেষ আলোচনা এবং ১৯৭৪ সালের ৫ ডিসেম্বর তৎকালীন বাংলাদেশ রাইফেলস'র (বিডিআর) তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণ ও 'সতীর্থ এসো সত্যাশ্রয়ে জাতির পিতা বঙ্গবন্ধু' শীর্ষক প্রামান্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজিবি মহাপরিচালক তার বক্তব্যের শুরুতে বিজিবি'র সকল সদস্যের পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিজিবি মহাপরিচালক বলেন, 'বঙ্গবন্ধুর জন্ম একটি ইতিহাস। বঙ্গবন্ধুর জন্মের সঙ্গে বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস ওতোপ্রোতোভাবে জড়িত। বঙ্গবন্ধুর জন্মের মধ্য দিয়ে একজন রূপকারের জন্ম হয়েছিল। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাংলাভাষা একইসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু বাঙালির মুক্তি ও স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। ১৯৪৮ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন, ৫২'র ভাষা আন্দোলন, ৫৪'র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬'র ছয় দফা আন্দোলন, ৬৯'র গণঅভ্যূত্থান,৭০'র সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির দিশা এবং বাংলাদেশের স্বাধীনতার সুস্পষ্ট দিকনির্দেশনা। এ ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের জন্য পরম পাওয়া ও অত্যন্ত গর্বের বিষয়। বিজিবি মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধুর রয়েছে দীর্ঘ কারাবরণের ইতিহাস। বাঙালি জাতিকে মুক্তির স্বাদ ও স্বাধীনতা দেবার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন, অকাতরে জেল-জুলুম সহ্য করেছেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন সহজসাধ্য ছিল না। বঙ্গবন্ধু অতি অল্প সময়ে বাংলাদেশের সংবিধান রচনাসহ পররাষ্ট্রনীতি, অর্থনীতি, শিল্পনীতি, খাদ্য ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ঠিক করে বাংলাদেশের পুনর্গঠন কাজে ঈর্ষনীয় সাফল্য দেখিয়েছিলেন। তিনি দেশে দেশে ঘুরে বাংলাদেশের স্বীকৃতি আদায়ের পাশাপাশি দেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন। তিনিই প্রথম জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করে বাংলাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। এ লক্ষ্যে তিনি কাজও শুরু করেছিলেন, কিন্তু শেষ করে যেতে পারেননি। জাতির পিতার স্বপ্ন পূরণে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অদম্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। বিজিবি মহাপরিচালক বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার জন্য সকলকে নিবেদিত প্রাণ হয়ে দৃপ্ত অবদান ও ভূমিকা রাখার আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাদ যোহর পিলখানায় কেন্দ্রীয় মসজিদসহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটে বিশেষ মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া এবং দেশ ও মানুষের সমৃদ্ধি কামনা করা হয়। এ সকল অনুষ্ঠানে বিজিবি'র সকল পর্যায়ের সামরিক কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, সৈনিকসহ সকল বেসামরিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে পিলখানাসহ সারাদেশে বিজিবি'র সকল গুরুত্বপূর্ণ স্থাপনা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
দেশের সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে কৃতজ্ঞ জাতি। নানা কর্মসূচিতে শ্রদ্ধা আর ভালোবাসা জানানো হয়েছে তাদের। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতাতেও মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসহ অন্যান্য স্থানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের কোনো কমতি ছিল না। সোমবার ভোরের আলো ফোটার আগেই মিরপুর ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে মানুষের। তবে করোনায় এবার অন্য যেকোনো বারের চেয়ে ভিড় সামান্য কিছুটা কম ছিল। সকাল থেকেই সর্বস্তরের মানুষের অশেষ শ্রদ্ধা আর ভালোবাসার অর্ঘ্যে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির মিনার। জাতীয় পতাকা, ফুল, প্লেকার্ড নিয়ে উপস্থিত হন তারা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালি যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের সহযোগী রাজাকার-আলবদররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার নীলনকশা করে। ১৪ ডিসেম্বর রাতের আঁধারে ধরে নিয়ে যায় শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ অনেক বুদ্ধিজীবীকে। রায়েরবাজার ও মিরপুরের বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করা হয় তাদের। এ ছাড়া অসংখ্য বুদ্ধিজীবীকে মুক্তিযুদ্ধের নয় মাসে দেশের বিভিন্ন স্থানে হত্যা করে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের সহযোগীরা। শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার দেশজুড়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় তাদের অসামান্য আত্মদানকে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে ভিন্ন আবহে। সব কর্মসূচিতেই রয়েছে স্বাস্থ্য সুরক্ষা বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার তাগিদ। কর্মসূচির শুরুতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা ১০ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় সালাম জানায়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতেও সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন। রায়েরবাজার বধ্যভূমি উম্মুক্ত করে দেওয়া হলে শীতের কুয়াশা উপেক্ষা করেই জনগণের ঢল নামে শ্রদ্ধা নিবেদনের জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা চলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। প্রথমেই রায়েরবাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শেখ হাসিনা পরিষদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, জাতীয় শ্রমিক লীগ, উদীচী শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। জাতীয় দৈনিক, সংবাদ মাধ্যম, টেলিভিশন, রেডিওতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ বিশেষ অনুষ্ঠান, সংবাদ ও তথ্য প্রচার করছে দিনভর। রাজধানী ঢাকা ছাড়াও সারাদেশেই চলছে এ উপলক্ষে নানা কর্মসূচি। | 6 |
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শ্যামনগর উপজেলায় ৯ ইউপিতে মোট ৫৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই ৯টি ইউপির মধ্যে ৬টিতে রয়েছেন আওয়ামী লীগে ৭ জন বিদ্রোহী প্রার্থী।আওয়ামী লীগের ৯ প্রার্থী ছাড়াও এসব ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র, জাতীয় পার্টি ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীরা অংশ নিচ্ছেন।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮ জন। কাশিমাড়ীতে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন অংশ নিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী।এ ছাড়া বিএনপি নেতা আবদুর রশিদ ঢালী স্বতন্ত্রভাবে নির্বাচনের অংশ নেওয়ার পাশাপাশি কাশিমাড়ীতে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাত সমর্থিত স্বতন্ত্র টিএম নুরুল হক, একাদশ জাতীয় নির্বাচনের পূর্বে আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান চেয়ারম্যান আবদুর রউফ, ইসলামি আন্দোলন বাংলাদেশের রবিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার পিয়াদা ও স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক পরিতোষ হালদার।তবে উপজেলার গুরুত্বপূর্ণ এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসতে পারেন বলে স্থানীয় ভোটারদের অভিমত।এ ছাড়া উপজেলার আটুলিয়া ও নুরনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মাঠে নেমেছেন দুই বিদ্রোহী গোলাম মোস্তফা ও মিরালী মোল্লা। এ দুই ইউনিয়নে যথাক্রমে মোট প্রার্থী হয়েছেন মোট ১৪ জন। তা ছাড়া নুরনগরে বিএনপি নেতা গোলাম আলমগীর লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।এ ছাড়া কৈখালী ইউনিয়নে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাজান সিরাজ নৌকার প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।তবে বুড়িগোয়ালীনি, মুন্সিগঞ্জ, গাবুরা ইউনিয়গুলোতে যথাক্রমে ৪, ৬ ও ৫ জন চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। এসব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কোনো বিদ্রোহী নেই।৬ নম্বর রমজাননগর ইউপিতে মোট ৫ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এখানে আওয়ামী লীগ মনোনীত শাহানুর আলমের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ আল মামুন।এ ছাড়া উপজেলার ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়নে মোট ৮ জন চেয়ারম্যান পদে নির্বাচন করছে বলে জানা গেছে। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান এসএম আতাউর রহমানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিত ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এসএম নুরুজ্জামান। | 6 |
দেশের আকাশে পবিত্র ১৪৪১ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (২২ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে বাংলাদেশে এবারের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১ আগস্ট। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়। ধর্মসচিব নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ আলেম ওলামাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য নিশ্চিত করেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে ৩১ জুলাই। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। তবে এবার করোনা পরিস্থিতির কারণে খুবই সীমীত পরিসরে হজ পালিত হবে। | 6 |
কিশোরী বয়সে এক রাজপুত্রের প্রেমে পড়ে বনের পরি মেলিফিসেন্ট। সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবনের উদ্দেশ্য পাল্টে যায়। আলাদা হয়ে যায় তারা। রাজা হয়ে ওঠার স্বপ্ন দেখতে শুরু করে স্টিফান। অপর দিকে, নিজ সাম্রাজ্যের প্রধান রক্ষক হয়ে ওঠে মেলিফিসেন্ট।জাদুর রাজ্য মুরস দখল করতে রাজা হেনরি আক্রমণ চালালে মেলিফিসেন্ট তাঁকে প্রতিরোধ করে। মৃত্যুশয্যায় রাজা হেনরি ঘোষণা দেন, মেলিফিসেন্টের হত্যাকারীকে তিনি মেয়ের সঙ্গে বিয়ে দেবেন। সে-ই হবে পরবর্তী রাজা।এ লোভে স্টিফান প্রেমিকাকে মারতে যায়। তবে শেষ পর্যন্ত মারতে পারে না। জান বাঁচালেও রাজাকে দেখানোর জন্য মেলিফিসেন্টের ডানা কেটে নেয় সে। এ বিশ্বাসঘাতকতায় মেলিফিসেন্ট মুরসকে এক অন্ধকার সাম্রাজ্যে পরিণত করে।কয়েক বছর পর মেলিফিসেন্ট খবর পায়, স্টিফানের একটি ফুটফুটে মেয়ে হয়েছে। তার নাম অরোরা। প্রতিশোধ নিতে রাজার মেয়েকে অভিশাপ দেয় মেলিফিসেন্ট। অরোরার বয়স ১৬ হলেই তার হাতে সুঁই বিঁধবে এবং চিরতরে সে ঘুমের রাজ্যে চলে যাবে।ভয় পেয়ে রাজা নিজেকে প্রাসাদে বন্দী করে ফেলেন। মেয়েকে পাঠিয়ে দেন নির্জন এক পাহাড়ে। সেখানে একটি বাড়িতে তিন পরীর তত্ত্বাবধানে রাখেন। দূর থেকে তার ওপরে নজর রাখে মেলিফিসেন্ট। একদিন ছোট্ট অরোরা তাকে দেখে এগিয়ে আসে। তাকে কোলে তুলে নেয় মেলিফিসেন্ট। মাঝেমধ্যেই কথা হতো তাদের। সব পরীর ডানা আছে, মেলিফিসেন্টের নেই কেন সে প্রশ্নও করে অরোরা।সময় যত গড়াতে থাকে অরোরার প্রতি তার ভালোবাসা তত গাঢ় হতে থাকে। একটা সময় অরোরার ১৬তম জন্মদিন ঘনিয়ে আসে। শেষ পর্যন্ত মেলিফিসেন্টের অভিশাপ ফলে কি না তা জানতে হলে সিনেমাটি দেখতে হবে। অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত সিনেমাটি মুক্তি পায় ২০১৪ সালে। এর দ্বিতীয় পর্ব আসে ২০১৯ সালে। | 6 |
চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় দায়ের তিন মামলায় জেলা আদালতেও ইনামুল হাসানের জামিন নামঞ্জুর হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন শুনানি শেষে এই আদেশ দেন। ইনামুল হাসান হেফাজতে ইসলামের প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ছিলেন।চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুরের আদেশে অসন্তুষ্ট হয়ে জেলা আদালতে মিস মামলা (আপিল) করেন আসামি। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করেন।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজত। এ নিয়ে ঢাকার বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষের জের ধরে চট্টগ্রামের পটিয়া, হাটহাজারী উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় হেফাজত কর্মীরা হঠাৎ রাস্তায় নামে। হাটহাজারী, পটিয়া ও ব্হ্ড়িয়ায় পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। হেফাজত সমর্থিত ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হাটহাজারী থানায় আক্রমণ চালিয়ে থানায় ভাঙচুর করে তারা। এ সময় পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় সাড়ে চার হাজার জনকে আসামি করে এ বছর মার্চ ও এপ্রিলে হাটহাজারীতে ১০টি মামলা করে পুলিশ। মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। গত ২১ মে রাতে র্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ইনামুলকে গ্রেপ্তার করে। | 6 |
উন্নতির ম্যাজিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের মানুষ। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে। প্রধানমন্ত্রী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে। শনিবার বিকেলে বিজয়পুর স্কুল মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। তিনি আরো বলেন, কুমিল্লার সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খান আমার কাছের মানুষ ছিলেন। তাকে হারিয়ে আমি ভীষণ শোকাহত। অর্থমন্ত্রী বলেন, সকলের অংশগ্রহণে সমৃদ্ধির পথে বাংলাদেশ। আমরা সর্বোচ্চ প্রবৃদ্ধি অজর্ন করেছি, এ অবদান মাননীয় প্রধানমন্ত্রীর। স্বেচ্ছাসেবক লীগ ঐতিহাসিক সংগঠন। শুধু রাজনীতি করলে হবে না, আমাদের ওপর অনেক বড় দায়িত্ব। রাজনীতি ত্যাগের, মানুষকে ভালোবাসার। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে স্বপ্নের কথা বলতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক মুক্তির স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু। তিনি এদেশের মানুষকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। সবাইকে সেই লক্ষে কাজ করতে হবে। সমাবেশে অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। এতে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার, সাজ্জাদ হোসেন স্বপন, এম এ করিম মজুমদার প্রমুখ। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 9 |
ইউরোপে তৈরি পোশাকের বাইরে আরও অনেক পণ্য রপ্তানি হলেও সেগুলোর ভোক্তা মূলত প্রবাসী বাংলাদেশীরাই। মূল ধারার বাজারে এখনও সেসব পণ্য খুব একটা পরিচিত হয়নি। এ অবস্থার উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি দেশে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের নিয়ে ইউরোপ-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ। এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কাজী এনায়েত উল্লাহ জানান, আগামী জুলাইয়ের মধ্যে এ উদ্যোগ কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ইউরোপ-বাংলাদেশ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হলে ইউরোপের মূল অর্থনীতিতে বাংলাদেশী পণ্যের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। এই চেম্বারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের সঠিক চিত্র তুলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও ইউরোপীয়ান বিনিয়োগ আকর্ষণে নানা কার্যক্রম হাতে নেয়া হবে। এসময় তিনি জানান, আগে স্বাধীন হওয়া অনেক দেশকে আর্থ-সামাজিক সূচকে পেছনে ফেলেছে বাংলাদেশ। কিন্তু এসব তথ্য সঠিক ভাবে বিদেশে উপস্থাপিত হচ্ছেনা। যার কারণে ব্র্যান্ডিংয়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরের পর সেদেশের প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে একটি উদ্দীপনা তৈরি হয়েছে। এই আগ্রহকে কাজে লাগিয়ে ফ্রান্সে বাংলাদেশের ব্যাপক ব্র্যান্ডিং করতে চায় ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার। করোনা মহামারীর পর ইউরোপের শ্রম বাজারের ব্যাপক পরিবর্তন হয়েছে জানিয়ে বাংলাদেশ সরকারকে দক্ষ শ্রমশক্তি তৈরির আহবান জানান কাজী এনায়েত উল্লাহ। এর আগে স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বিদেশে অনেক বাংলাদেশী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। দেশগুলোর মূল অর্থনীতিতে ভূমিকা রাখছেন। প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের বাংলাদেশে একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল নেয়ার প্রস্তাব করেন। এ দেশের অবকাঠামো, বিদ্যুৎ ও বিনিয়োগ বান্ধব নীতিগুলো তুলে ধরে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের মানুষের আয় দিন দিন বাড়ছে। বিপুল জনসংখ্যার কারণে এ দেশের অভ্যন্তরীণ বাজারও বিশাল। তাই এ দেশে বিনিয়োগ করার মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারেন। এফবিসিসিআইর উদ্যোগে পিডব্লিউসি লন্ডনের বাজারের ওপর গবেষণা করছে জানিয়ে সভাপতি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে এ গবেষণার ফলাফল জানা যাবে। গবেষণার তথ্যের ভিত্তিতে বিদেশের বাজারে বাংলাদেশী পণ্যকে জনপ্রিয় করতে বিভিন্ন উদ্যোগ নেবে এফবিসিসিআই। ভবিষ্যতে অন্যান্য দেশের বাজারেও একই ধরনের গবেষণা কার্যক্রম হাতে নেয়া হবে। এসময় ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারকে ফ্রান্সে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার আহবান জানান মো. জসিম উদ্দিন। সভার সমাপনী বক্তব্যে এফবিসিসিআইর সহ-সভাপতি এম এ মোমেন বলেন, বিদেশের বিভিন্ন বাণিজ্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে নানা ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত বছরের নভেম্বরে প্যারিসে ফ্রান্সের শীর্ষ বাণিজ্য সংস্থা এমইডিইএফ ইন্টারন্যাশনাল ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই। এসব কার্যক্রমের ফলে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় হয়েছে। যা দেশে বিদেশী বিনিয়োগ আনতে সহায়তা করবে। এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, বাংলাদেশে প্রায় সব শিল্পই রয়েছে। কিন্তু অনেকগুলোই অনানুষ্ঠানিকভাবে হওয়ায় সঠিক তথ্য উপাত্তের ঘাটতি রয়েছে। ফ্রান্স বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সম্ভাবনাময় খাত চিহ্নিত করার পরামর্শ দেন মো. আমিন হেলালী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ এর সভাপতি এম. নজরুল ইসলাম, ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক রুবাবা নভেরা সায়ীদ, ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সহ-সভাপতি ফখরুল আকন সেলিম, এফবিসিসিআইর উপদেষ্টা মনজুর আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহ-সভাপতি মো. হাবীব উল্লাহ ডন, পরিচালক প্রীতি চক্রবর্তী ও ড. ফেরদৌসী বেগম। | 0 |
করোনা সংক্রমণ বাড়ার কারণে বন্ধ ছিল যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল। আজ রোববার চলমান বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে সরকার। এ অবস্থায় আগামী ১১ আগস্ট বুধবার থেকে যাত্রীবাহী আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল আবার শুরু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, 'সারা দেশে ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া লোকাল ও কমিউটার যাত্রীবাহী ট্রেন চলবে। প্রতিটি ট্রেনে শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট রেলসেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে অনলাইনে ও কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে।'রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তনগর ট্রেনে দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া হবে না। যাত্রার পাঁচ দিন আগেই ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার অথবা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা যাবেপ্রসঙ্গত, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। ঈদুল আজহায় যাত্রীদের চলাচলের সুবিধার্থে লকডাউন শিথিল করে ১৫ থেকে ২২ জুলাই ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে করোনার বিধিনিষেধের কারণে গত ২৩ জুলাই থেকে আগামী ১০ আগস্ট পর্যন্ত বন্ধ আছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে বিধিনিষেধের মধ্যেও পণ্যবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল। | 6 |
ঢাকার পল্টন ও খামারবাড়িতে দুটি পুলিশ বক্সের কাছে বোমা পাওয়ার পর সেগুলোতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। মঙ্গলবার রাত ৩টার দিকে খামারবাড়ি ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন এলাকায় ফেলে রাখা বোমা নিষ্ক্রিয় করা হয়। এর আগে রাত ১১টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আরেকটি বোমা উদ্ধার করে তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি কার্টন দেখেন পুলিশ সদস্যরা। ওই কার্টনের ভেতর তার প্যাঁচানো একটি বস্তু দেখে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। পরে তারা গিয়ে ওই বোমার বিস্ফোরণ ঘটান। এদিকে কাছাকাছি সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের খামারবাড়ি প্রান্তে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একই ধরনের একটি বস্তু দেখা গেলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সদস্যরা গিয়ে ওই এলাকা ঘিরে ফেলে। রাত দেড়টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেখানে কাজ শুরু করেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান জানান, রোবট ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা শেষে রাত ৩টার দিকে ওই বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার বলেন, দুটি বোমা থেকেই আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে সেগুলো কোন ধরনের বিস্ফোরক এবং কতটা শক্তিশালী ছিল। | 6 |
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আইন ও আদালতকে সমুন্নত রাখার স্বার্থেই তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। এখানে প্রতিহিংসার কোনো কারণ নেই। মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমান যদি মনে করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন, তাহলে তো তাঁর নিজেরই দেশে চলে এসে আদালতে আত্মসমর্পণ করার কথা। কিন্তু তারেকের দুর্নীতি ও হত্যা মামলার অপরাধ এত সুস্পষ্ট যে তাঁর সে সৎসাহস নেই। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেন, তারেক রহমানের দুর্নীতি বাংলাদেশ সরকার উদ্ঘাটন করেনি, করেছে যুক্তরাষ্ট্রের এফবিআই। আর একুশে আগস্টের গ্রেনেড হামলায় তাঁর অপরাধ সাক্ষ্য-প্রমাণে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিএনপিরই উচিত ছিল তাঁকে বাদ দেওয়া। বিএনপি এখনো তাঁকে রাজনৈতিক সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশের রাজনীতির জন্য বিএনপির এ ধরনের কর্মকাণ্ড যেমন দুঃখজনক, তেমনি দেশের সুশাসনের জন্যও তা বড় অন্তরায়। এ সময় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার উপকমিটির সহসম্পাদক কাশেম হুমায়ুন, সুভাষ সিংহ রায়, সদস্য আকতার হোসেন, শাহ মোস্তফা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। | 9 |
বাংলদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ঐক্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজশাহী বিসিক শিল্পনগরীর মঠপুকুর সংলগ্ন মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান ও ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহীন আকার রেনী। প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মেলা আয়োজন করে করোনা ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে বিসিক। করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতেও বিসিকের ৭৬টি শিল্পনগরীতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য উৎপাদন অব্যাহত ছিল। এ কারণে দেশে খাদ্যদ্রব্যের কোনো ঘাটতি দেখা দেয়নি। তিনি বলেন, দীর্ঘদিনেও রাজশাহীতে শিল্পায়ন হয়নি। সেজন্য শিল্পায়নের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চল অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে বিসিক শিল্পনগরী-২ এর ভূমি উন্নয়ন কাজ চলছে। চামড়া শিল্প পার্ক প্রতিষ্ঠার কাজ চলছে। নারী উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে তাদের আগ্রহী করে তোলা গেলে দ্রুত উন্নয়ন হবে। মেয়র আরো বলেন, আমরা বিশ্বা করি, শুধু শিল্পখাত নয়, আগামী কয়েক বছরের মধ্যে সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে। উল্লেখ্য, মেলায় ৭০টি স্টলে সিল্কের শাড়ি- কাপড়, থ্রিপিছ, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশিয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলায় বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রয় করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। | 6 |
পাটুরিয়ায় নৌরুট পারের অপেক্ষায় শতশত যানবাহন। সময়মতো ফেরী পার হতে না পারায় পাটুরিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন হয়েছে। অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী গাড়ি, অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত যানবাহন পারাপার করা হচ্ছে। তবে পণ্যবাহী ট্রাক পার হতে সময় লাগছে অনেক। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পারাপারে। আজ শুক্রবার এ নৌরুটে যানবাহনের বাড়তি চাপ হয়েছে বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ৭ কিলোমিটার আগেই প্রায় ৩০০ সাধারণ পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। পাটুরিয়া ঘাটে দুটি ট্রাক টার্মিনালে নৌরুট পারের অপেক্ষায় রয়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ | 6 |
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শান্তিগঞ্জ উপজেলায় দ্রুতগতিতে বাড়ছে পানি। বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় নতুন করে পানিতে ভাসছে গ্রামের পর গ্রাম। দেখা দিয়েছে বড় ধরনের বন্যার শঙ্কা। একের পর এক দুর্যোগে দিশেহারা করে দিয়েছে হাওর পাড়ের মানুষদের। বসতবাড়িতে পানি উঠে চরম বিপর্যয় দেখা দিয়েছে। পানিবন্দি মানুষেরা রয়েছেন আতঙ্কে। পাহাড়ি ঢলের সঙ্গে সমান তালে ভারি বর্ষণ অব্যাহত থাকার ফলে হু হু করে বাড়ছে পানি। ইতোমধ্যেই প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। শুক্রবার (২ ০মে) বিকেল পর্যন্ত বন্যা পরিস্থিতির অবনতি হয়ে নতুন করে উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। নিরাপদ আশ্রয়ের আশায় ছুটছেন বানভাসীরা। ধান, গবাদি পশু যেন বন্যার্তদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি বেড়ে গিয়ে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মিজানুর রহমান নামে এক বাসিন্দা বলেন, শান্তিগঞ্জের বিভিন্ন এলাকার বাড়িঘর ও রাস্তাঘাটে বন্যায় প্লাবিত। পানিবন্দি মানুষ ডুবে যাওয়া কাঁচা বাড়িঘর ও গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন। বন্যায় পুকুরের মাছ ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে গেছে। অনেক গ্রামের ঘরবাড়ি পানিতে ডুবে আছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন এই দুর্যোগ মুহূর্তে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। এদিকে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন ও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান। তিনি বলেন, সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খবরাখবর রাখছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার ও ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। সবগুলো ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বন্যার তথ্য দিতে বলা হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে, যাদের বাড়িঘর পানিতে ডুবেছে তাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। | 6 |
সুন্দরবনে বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাতলী এলাকায় বাঘের আক্রমণের শিকার হন মুজিবর রহমান। নিহত মুজিবর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেখালী গ্রামের বাসিন্দা। শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, তিন দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে সহযোগী জেলেদের সাথে চুনকুড়ি এলাকার মহাজন অহিদুল মিস্ত্রির নৌকায় সুন্দরবনে যান মুজিবর রহমান। সোমবার বিকেলে সে বাঘের আক্রমণের শিকার হয়, তবে সন্ধ্যা পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা যায়নি বলে সহযোগীদের বরাত দিয়ে জানান জানান ইউপি সদস্য আনারুল ইসলাম। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বৈকেরি এলাকায় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যুর খবর তিনি জেনেছেন। রাতে সহযোগীরা মৃতদেহ নিয়ে লোকালয়ে ফিরলে বিস্তারিত জানা যাবে। | 6 |
মালদ্বীপে একসঙ্গে দিশা আর টাইগার। বছর শেষে জমিয়ে মজা করছেন, সাদা বালি নীল জলে ভেসে বেড়াচ্ছেন হেঁটে বেড়াচ্ছেন দু'জনে। তবে নিজেদের সামাজিকমাধ্যমে আলাদা আলাদা করেই নিজেদের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তারা। এ বছর দীপাবলির সময়েই জুটিতে ঘুরে এসেছেন মালদ্বীপ। নীল জল আছড়ে পড়া সৈকতে সাদা বালি মাখা দিশা পাটানির বিকিনির ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল রীতিমতো। আবার মন্দিরের কারুকাজের মতো অ্যাবসওয়ালা টাইগার শ্রফের সাঁতার দৃশ্যও আশ মিটিয়ে দেখেছিলেন অনুরাগীরা। কিন্তু আশ মেটেনি দিশা-টাইগারেরই। মালদ্বীপ ভ্রমণের অনেকটাই বোধহয় বাকি থেকে গিয়েছিল। তাই বছরের শেষ ছুটি কাটাতেও বাকি সব গন্তব্য ছেড়ে সেই মালদ্বীপেই ফিরতে হল বলিউডের এই 'হট অ্যান্ড ফিট' জুটি। গত রবিবার টাইগার আর দিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল মুম্বাই বিমানবন্দরে। তারপরই শুরু হয়েছিল আলোচনা। কোথায় যাচ্ছেন দু'জনে! শেষমেশ জবাব মিলল সামাজিক মাধ্যমেই। দিশা-টাইগার দু'জনেরই ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক মলদ্বীপ কাহিনী। কখনও দিশাকে দেখা যাচ্ছে সৈকতে সন্ধের নাচ-গানের আসরে বসে মাথা দোলাতে। কোথাওবা টাইগারকে দেখা যাচ্ছে গোলাপি শর্টসে ছুটে আসে সমুদ্রে ঝাঁপ দিতে। এরই মধ্যে দিশার যে ছবিটি সামাজিক মাধ্যমের তাপমাত্রা বাড়িয়েছে, তাতে বেশ মৎস্যকন্যার মতো দেখাচ্ছে দিশাকে। মাঝ সমুদ্রে হলুদ বিকিনি পরে সার্ফিং বোরডের উপর হাতে পাল নিয়ে বেরিয়েছেন জল সফরে। অন্যদিকে, টাইগারের ছবি জল থেকে কিছুটা দূরে, লতানে ফুল গাছের সামনে দাঁড়িয়ে, চোখে সানগ্লাস। তবে দু'জনের একান্ত ছবি দেখা যায়নি এখনও। আসলে বাকিদের কাছে যতই খোলা পাতার মত হোক তাদের সম্পর্ক, দিশা-টাইগার নিজেরা নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেননি এখনও। তাই জুটিতে তাদের ছবি পেতে এখনও অপেক্ষাই সম্বল অনুরাগীদের। | 2 |
জিন্নাহ রাজনীতি করেছেন ভারতের হিন্দু-মুসলিমসহ সব ভূস্বামী ও ধনীর পক্ষে। যে কারণে রাজনীতির খেলায় শ্রেণিস্বার্থের ফাঁকিটা বুঝতে পারেনি মুসলমানরা। ১৯৪০ সালের ৮ আগস্ট। ভারতবর্ষের ভাইসরয় লর্ড ওয়াভেল কর্তৃক বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে ডিফেন্স কাউন্সিল গঠনে লীগ সমর্থন করে। এক বছর পরে '৪১ এর জুলাই প্রদেশের প্রধানমন্ত্রীদের ভাইসরয় এই কাউন্সিলে যোগ দেয়ার আমন্ত্রণ জানালেন। তারাও নির্দ্বিধায় সেই প্রস্তাব গ্রহণ করলেন। তাদের ধারণা ছিল, প্রদেশের প্রধানমন্ত্রী হিসেবেই তাদের আমন্ত্রণ জানাচ্ছেন ভাইসরয়, মুসলিম লীগের সদস্য হিসেবে নয়। মুসলিম লীগের মন্ত্রীরা বিশ্বযুদ্ধ পরিস্থিতিতে সরকারি কাজ চালিয়ে যাবেন, সরকারকে অযথা বিড়ম্বনায় ফেলবেন না এ রকম সিদ্ধান্ত লীগ আগেই নিয়েছিল। ফলে প্রদেশের প্রধানমন্ত্রীদের মনেও কোনো সংশয় ছিল না। ভাইসরয় লীগ সভাপতি জিন্নাহকেও জানালেন, ডিফেন্স কাউন্সিলে তিনজন মুসলিম প্রধানমন্ত্রী থাকছেন। পাঞ্জাবের সিকান্দার হায়াত খান। বাংলার ফজলুল হক এবং আসামের স্যার মহম্মদ সাদউল্লা। ভাইসরয় জিন্নাহকে আশ্বস্ত করলেন, এই তিনজন থাকায় কাউন্সিলে নিশ্চয় মুসলিমদের বিরুদ্ধে অবিচারের মতো কোনো ঘটনা ঘটবে না। ব্যারিস্টার মুহম্মদ আলি জিন্নাহ আইনের মারপ্যাঁচের ভাষায় বুঝলেন, মুসলিম প্রতিনিধি হিসেবেই ওই তিনজনকে নিয়োগ করা হয়েছে। তার মনে প্রশ্ন জাগল, তাহলে কি তিনি আর মুসলিমদের একচ্ছত্র মুখপাত্র নন? এর তিন বছর পূর্বে দলীয় সিদ্ধান্ত গ্রহণে তাকে একক কর্তৃত্ব দেয়া হয়েছিল। জিন্নাহ অপমানের ক্রোধে জ্বলছিলেন। জিন্নাহর নির্দেশে 'ডিসিপ্লিন ভঙের অভিযোগে' তিন প্রাদেশিক প্রধানমন্ত্রীকে শো-কজের নোটিস পাঠালেন মুসলিম লীগের সম্পাদক লিয়াকত আলী খান। তিনজনকেই জানিয়ে দেয়া হলো, ১৯৪১ সালের ২৪ এপ্রিল বম্বেতে ওয়ার্কিং কমিটির বৈঠকে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। কিন্তু ফজলুল হকের আত্মসম্মানে এতটাই আঘাত লাগল যে তিনি মুসলিম লীগ ছেড়ে বেরিয়ে এলেন। রাজনৈতিক ক,ট চালের খপ্পরে ফজলুল হক ইস্তফা দিলেন ১৯৪২ সালের ২৮ মার্চ। পত্রে তিনি জিন্নাহকে 'জেদি, স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক' আচরণের অভিযোগ আনলেন। বিবৃতি দিলেন, ' .' তার তিন দিনের মধ্যে বাংলা বিধানসভায় বাজেট পাস হওয়ার কথা, নতুন আর্থিক বছর শুরু। ফজলুল হকের প্রত্যাঘাত ছিল এ রকমই ভয়ঙ্কর! বাংলা, পাঞ্জাব আর আসাম লীগের মধ্যে এভাবেই রাজনৈতিক দড়ি টানাটানি চলছিল। পাঞ্জাব অবশ্য এ সবে ঢোকেনি, নিষ্পৃহ ভঙ্গিতে দূরে দাঁড়িয়েছিল। কিন্তু মুসলিম লীগ ছেড়ে ফজলুল হক ১৯৪১ সালে কংগ্রেস আর হিন্দু মহাসভার সঙ্গে জোট বেঁধে গঠন করলেন মন্ত্রিসভা। জিন্নাহ ক,টচালে জয়ী হলেন। লাহোর প্রস্তাব অর্থাৎ পাকিস্তান প্রস্তাব যাকে দিয়ে পাস করালেন, তাকেই ছুতো ধরে বের করে ছিলেন। জিন্নাহর এই স্বৈরতান্ত্রিক মনোভাবের তীব্র সমালোচনা করে লীগ সাধারণ সম্পাদক বরাবর পত্র লিখে ফজলুল হক বিষয়টি আরো জটিল করে তোলেন। আগামীকাল প্রকাশিত হবে 'নাটকীয়তার আরেক ধাপ' 'যেভাবে স্বাধীনতা পেলাম'- বইটি পাওয়া যাচ্ছে ভোরের কাগজ প্রকাশনে (ভোরের কাগজ কার্যালয়, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা)। এছাড়া সংগ্রহ করা যাবে . থেকেও। | 5 |
স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত রুশ সেনাবাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত আড়াই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে।মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, 'শনিবার সকাল পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার সৈন্যরা অন্তত ২৫০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।' রুশ বাহিনী নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলোর বেশির ভাগই স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ওই কর্মকর্তা আরও বলেছেন, 'ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও আবাসিক এলাকায়ও প্রভাব ফেলছে।'তিনি বলেন, 'আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে-অবস্থানগুলোকে ইচ্ছাকৃতভাবেই টার্গেট করা হয়েছিল কি না। তবে আমাদের মনে কোনো সন্দেহ নেই যে, বেসামরিক অবকাঠামো ও আবাসিক এলাকাগুলো এ সব ক্ষেপণাস্ত্রের আঘাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।'ওই কর্মকর্তা আরও জানান, রুশ হামলার ফলে ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে এবং দেশটির ইন্টারনেট ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে।তবে শনিবার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনের কোন কোন এলাকা দখলে নিয়েছে সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন।এ দিকে ইউক্রেনকে ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এই সহায়তার আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অ্যান্টি আর্মার এবং অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমসহ আরও বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করবে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওই সহায়তার আওতায় অ্যান্টি-আর্মার, অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, বিভিন্ন ছোট অস্ত্র, বিভিন্ন ক্যালিবারের গোলাবারুদ, বডি আর্মার এবং রুশ আক্রমণ মোকাবিলায় সৈন্যদের ব্যক্তিগত সুরক্ষার জন্য প্রয়োজনীয় অ্যান্টি-আরমার এবং অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, ছোট অস্ত্র এবং বিভিন্ন ক্যালিবার যুদ্ধাস্ত্র, বডি আর্মার, এবং রাশিয়ার বিনা প্ররোচনামূলক আক্রমণের মুখোমুখি ইউক্রেনের ফ্রন্ট-লাইন ডিফেন্ডারদের সমর্থনে সম্পর্কিত সরঞ্জাম সরবরাহ করা হবে।' | 3 |
চিরবিদায় নিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক ভোরের কাগজের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক সুমন মাহমুদ (৭২)। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের এই সংগঠক শুক্রবার বিকেলে (২২ মে) রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। সুমন মাহমুদ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ২০০৬ সালে তার বাইপাস সার্জারি হয়। তাঁর স্ত্রী ক্যান্সার বিশেষজ্ঞ পারভীন শাহীদা আকতার জানিয়েছেন, তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছিল। তবে তাঁর নিউমোনিয়ার সমস্যা ছিল। বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। জামালপুরের মেলানদহ থানার পাঁচতইলা গ্রামের মরহুম নিজামউদ্দিন আহমেদের ছেলে সুমন মাহমুদ রাজধানীর আসাদ এভিনিউয়ের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। গত ১২ মে থেকে প্রচণ্ড শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। যেহেতু শ্বাসকষ্ট করোনার উপসর্গ তাই সুমন মাহমুদকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ৩ ঘণ্টা অপেক্ষা শেষে একটি অস্বাস্থ্যকর পরিবেশে থাকার ব্যবস্থা করে দেয় কর্তৃপক্ষ। সেখানে থাকা সম্ভব নয় ভেবে সুমন মাহমুদকে বাসায় নিয়ে এলে পরিস্থিতি খারাপ হতে থাকে। সাংবাদিক সুমনের ভাই কর্নেল (অব.) মঞ্জুর আহমেদ হেলাল জানান, ১২ মে রাতেই আজগর আলী হাসপাতালে সুমনকে ভর্তি করানো হয়। পরে ১৩ মে শ্বাসকষ্ট আরো বেড়ে যায়। ১৪ মে থেকে নেবুলাইজার দেয়াসহ সব ধরনের চেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। ওই দিন থেকেই তিনি অচেতন অবস্থায় ছিলেন। এর মাঝখানে দুইবার করোনা টেস্ট করানো হয়। যার রিপোর্ট নেগেটিভ আসে। শুক্রবার বিকেলে কর্তব্যরত চিকিৎসক বর্ষীয়ান এই সাংবাদিককে মৃত ঘোষণা করেন। অধুনালুপ্ত গণকণ্ঠের মধ্য দিয়ে বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের শুরু করেছিলেন সুমন। এরপর সাপ্তাহিক লড়াই, সাপ্তাহিক সমীক্ষণ পত্রিকা হয়ে আজকের কাগজে যোগদান করছিলেন। পরে ভোরের কাগজের প্রতিষ্ঠালগ্ন থেকে কাজে যুক্ত ছিলেন সুমন। বেসরকারি টিভি চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক হিসাবেও কর্মরত ছিলনে তিনি। সবশেষ যুগ্ম বার্তা সম্পাদক হিসাবে ভোরের কাগজ থেকে অবসরে যান। সাংবাদিক সুমন মাহমুদ ৬০ এর দশকে ছাত্রলীগের নেতা হিসাবে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকা পালন করেন। বিএলএফের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা ছিলেন। ১৯৭৯-৮১ সালে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য হন। পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতি ছেড়ে সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন। সুমন মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। | 6 |
নীলফামারী চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে ভারত থেকে ৩০টি ওয়াগনে ১ হাজার ৭০২ টন কালো পাথর (ব্লাকস্টন) আমদানি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ওয়াগনগুলো নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে পৌঁছায়। পরে ওয়াগনগুলো রেখে ভারতীয় রেল ইঞ্জিনটি একই পথে ভারতে ফিরে যায়।চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, এর আগে ১ আগস্ট বিকেলে এ রেলপথে প্রথমবারের মতো ভারত থেকে ৪০টি ওয়াগনে ২ হাজার ২৮৫ দশমিক ২০ টন এবং ৫ আগস্ট ১৯টি ওয়াগনে ১ হাজার ১২২ টন সাদা নুড়ি পাথর এসেছিল। দুই দফায় দিনাজপুর হিলির খান অ্যান্ড সন্স ওই পাথরগুলো আমদানি করেছিল। যা যশোরের নোয়াপাড়া ও নীলফামারীর সৈয়দপুরে খালাস করা হয়।স্টেশন মাস্টার আরও বলেন, আজ বিকেলে তৃতীয় দফায় ভারত থেকে আসা ওই পাথরগুলো আমদানি করেছে রাজশাহীর সিঅ্যান্ডএফ এজেন্ট শুভ এন্টারপ্রাইজ। এগুলো নীলফামারীর সৈয়দপুরে নিয়ে খালাস করা হয়।উল্লেখ্য, চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর ছিল। ৫৬ বছর পর পুনরায় রেললাইন স্থাপনের মাধ্যমে রুটটি চালু হওয়ার পর এই পথ দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। এতে ভারত থেকে পাথর, গম, চাল ও ভুট্টা আমদানিতে সময় ও পরিবহন ব্যয় সাশ্রয় হচ্ছে। | 6 |
করোনার কারণে থমকে গেছে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা। চর্চার অভাবে শিক্ষকেরাও অনেক কিছু ভুলে গেছেন। গতকাল রোববার রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে মাতৃভাষায় শিক্ষার অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন শিক্ষকেরা।বক্তারা বলেন, করোনা মহামারিকালে অন্য বিষয়গুলো অনলাইনে পাঠদানের আয়োজন থাকলেও, চাকমা, মারমা, ত্রিপুরা শিশুদের মাতৃভাষার বইয়ের ওপর কোনো আয়োজন ছিল না। এতে একদিকে শিশুরা তাদের মাতৃভাষা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, অন্যদিকে চর্চার অভাবে শিক্ষকেরা অনেক কিছু ভুলে গেছেন। করোনাকালে যে শিশুরা নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছে, তারা মাতৃভাষা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।মতবিনিময় সভায় শিক্ষকেরা আরও বলেন, বিদ্যালয়ে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষার বই বিতরণ করা হলেও, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি। তাই শিক্ষকদের দক্ষতার অভাবে এসব বই পড়ানো সম্ভব হচ্ছে না। সমস্যাগুলো চিহ্নিত করে তিন পার্বত্য জেলা পরিষদকে শিগগিরই ব্যবস্থা নিতে হবে। তা না হলে সরকার যে উদ্দেশ্যে মাতৃভাষায় বই প্রচলন করেছে, তা পূরণ হবে না।মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, চর্চা না থাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও, তাঁরা তাঁদের মাতৃভাষার লিখিত রূপ জানেন না। তাঁরা মুখে বলতে পারেন কিন্তু লিখতে পারেন না। এসব সমস্যা চিহ্নিত করে ভবিষ্যতে কী করলে মাতৃভাষা শিক্ষার উন্নয়ন হবে, তা নিয়ে জেলা পরিষদ কাজ করবে। প্রয়োজনে শিক্ষকদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।সভায় উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, ইলিপন চাকমা, আব্দুর রহিম ও নিউচিং মারমা।স্বাগত বক্তব্য দেন পরিষদের সদস্য ও জেলা প্রাথমিক শিক্ষাবিষয়ক আহ্বায়ক প্রিয় নন্দ চাকমা। বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, জুরাছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, কাউখালী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমা, রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপিকা খীসা, অবসরপ্রাপ্ত শিক্ষক মংসানু চৌধুরী, নিরূপা দেওয়ান, প্রমুখ।১৯৯৭ সালে পার্বত্য চুক্তি অনুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা বিভাগটি জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে জেলা পরিষদ জেলা প্রাথমিক শিক্ষা বিভাগকে তদারক করে। ২০১৭ সালে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর শিশুদের মাতৃভাষার বই বিতরণ করে সরকার। | 6 |
এক সপ্তাহের বেশি সময় ধরে কোভিড সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাক চালকদের বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরটির মেয়র। জিম ওয়াটসন বলেছেন, দিনকে দিন পুলিশের চেয়ে বিক্ষোভকারীর সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় শহরটি 'পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে' চলে গেছে। তিনি বলেছেন, চলমান বিক্ষোভ শহরের বাসিন্দাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ট্রাক চালকেরা অটোয়ার রাস্তাঘাট অচল করে দিয়েছে, ট্রাক দিয়ে এবং তাঁবু খাটিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে তারা। 'ফ্রিডম কনভয়' নামে এই বিক্ষোভ শুরু হয়েছিল ট্রাকচালকদের জন্য কোভিডের টিকা বাধ্যতামূলক করা ও দেশটির সরকারের নেয়া বিধিনিষেধের বিরুদ্ধে। কানাডার রেডিও স্টেশন সিএফআরএ'তে ওয়াটসন বলেছেন, বিক্ষোভকারীরা শহরের মধ্যে 'হর্ন এবং সাইরেন বাজিয়ে, বিভিন্ন জায়গায় আতশবাজি পুড়িয়ে রীতিমত উৎসবে পরিণত করে' ক্রমাগত 'অসহিষ্ণু আচরণ' করছেন। তিনি বলেন, 'এটা পরিষ্কার যে আমরা সংখ্যায় কমে গেছি, এবং আমরা হেরে যাচ্ছি। কিন্তু এ অবস্থা বদলাতে হবে, এবং আমাদের শহর ফিরে পেতে হবে আমাদের।' যদিও সেজন্য পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে বিস্তারিত বলেননি মেয়র। কিন্তু রোববার পুলিশ বলেছে, তারা কঠোর হবে, এর মধ্যে বিক্ষোভকারীদের যারা সাহায্য করতে আসবে তাদের গ্রেপ্তার করার মত পদক্ষেপও নিতে পারে পুলিশ। জরুরি অবস্থার ফলে শহরের কর্তৃপক্ষের ক্ষমতা বৃদ্ধি পাবে, ফ্রন্টলাইন কর্মী এবং জরুরি সেবার জন্য ব্যবহার হওয়া যন্ত্রপাতি ব্যবহার করতে পারবে তারা এখন। শহর কর্তৃপক্ষের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, 'চলমান বিক্ষোভের কারণে শহরবাসীর নিরাপত্তা এবং সুরক্ষার ওপর ঝুঁকি ও বিপদের আশঙ্কা থাকার প্রেক্ষাপটেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।' অটোয়ার বাসিন্দাদের অনেকেই ট্রাকচালকদের এই বিক্ষোভের বিরুদ্ধে আপত্তি তুলেছেন। টিকা না নেয়া ট্রাক চালকরা যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ফেরার পর তাদের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে ৩০ জানুয়ারি এই বিক্ষোভ শুরু হয়েছিল। কিন্তু টিকা এবং লকডাউন বিরোধী আরো হাজার হাজার মানুষও এই বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভের মুখে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবার রাজধানী ছেড়ে অজানা স্থানে চলে যান। বিক্ষোভকারীরা কানাডার পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে রাখেন। ফলে অটোয়ার কেন্দ্রস্থল অচল হয়ে যায়। এদিকে পুলিশ বলছে, এই বিক্ষোভে কিভাবে চরমপন্থি বক্তৃতা দেয়া হয়েছে সেটি নিয়ে তারা চিন্তিত। কিম্বারলি বল নামে একজন বিক্ষোভকারী কয়েক ঘণ্টা গাড়ি চালিয়ে এসে বিক্ষোভে যোগ দিয়েছেন, তিনি এএফপিকে বলেছেন, এই আন্দোলনটা 'আমাদের স্বাধীনতার'। 'এই আন্দোলনের কারণে আমাদের পরিচিত কিছু মানুষ, বন্ধু চাকরি হারিয়েছে,' বলে তিনি জানিয়েছেন কোভিডের টিকা কতটা নিরাপদ এবং এর কার্যকারিতা নিয়ে তিনি সন্দিহান ছিলেন। করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির গুরুতর অসুস্থতার ঝুঁকি কমায় কোভিড-১৯ টিকা এবং টিকার কারণে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা বিরল। অধিকাংশ কানাডিয়ান টিকার পক্ষে এবং দেশটিতে এ পর্যন্ত টিকা পাওয়ার যোগ্য ৮৩ শতাংশ মানুষকে টিকা দেয়া হয়েছে। সূত্র : বিবিসি | 3 |
রাজধানীর উত্তর বাড্ডায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত ব্যক্তির দুই ভাই। বুধবার (২০ এপ্রিল) ইফতারের কিছু সময় আগে উত্তর বাড্ডার সাঁতারকুল রোড এলাকার রহমতউল্লাহ গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মুদি দোকানি সামিউলের সঙ্গে পাশের দোকানির কথা কাটাকাটি হয়। এর জেরে পাশের দোকানি ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সামিউল। এতে সাইফুল হাওলাদার (২০), তার সহোদর বাবু হাওলাদার (১৮) ও সাবু হাওলাদার (১৪) গুরুতর আহত হন। তাদের আরেক ভাই রাসেল হাওলাদারকেও (২৪) মারধর করেন পাশের দোকানি ও তার পরিবারের সদস্যরা। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সাইফুলের ফুফাতো ভাই জাহিদুল হোসেন জানান, দোকানের সংস্কারকাজ নিয়ে পাশের দোকানি সামিউলের সঙ্গে কথা কাটাকাটি হয় সাইফুল ও তার ভাইদের। এর জেরে তিনভাইকে ছুরিকাঘাত ও একজনকে মারধর করেন সামিউল ও তার পরিবারের সদস্যরা। সাইফুল বরিশাল সদর উপজেলার আব্দুল খালেক হাওলাদারের সন্তান। উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকায় থেকে ভাইদের সঙ্গে মুদি দোকান চালাতেন তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। | 6 |
দালানের ইটগুলো আধা ভাঙা, খসে পড়েছে পলেস্তারা। প্রায় প্রতিটি দোকানের পিলার-ছাদে ফাটলের কারণে স্পষ্ট দেখা যায় লোহার রড। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারওয়ান বাজারের ১ ও ২ নম্বর ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও এখান থেকে সরছেন না ব্যবসায়ীরা। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্মিত মার্কেটগুলো প্রস্তুত না হওয়ায় এবং ব্যবসায়ীদের দাবি না মানায় ঝুঁকির মধ্যে ব্যবসা করতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ডিএনসিসি এলাকার মার্কেট ভবনগুলো পরীক্ষা করে। ডিএনসিসির ৩৬টি মার্কেট ভবনের মধ্যে ১৪টি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ডিএনসিসিকে প্রতিবেদন দেয়। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে কিছু ভবন পুরোপুরি ভেঙে ফেলার এবং কিছু ভবন 'রেট্রোফিটিং' (কাঠামো অক্ষত রেখে সংস্কার) করার সুপারিশ করে বুয়েট। জরুরি ভিত্তিতে ভবনগুলোর ভার কমাতে বলা হয়। এ বিষয়ে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, প্রয়াত মেয়র আনিসুল হকের উপস্থিতিতে ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েকবার সভা হয়েছে। তবে তারা এই ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো থেকে ব্যবসা সরিয়ে নিতে রাজি হননি। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, মহাখালী ও গাবতলী মার্কেটের নির্মাণ কাজ শেষ হলেও তা চালুর উপযোগী নয়। এ দুই মার্কেটে ব্যবসায়ীরা এখনই যেতে পারেন। কিন্তু আমিনবাজারের সঙ্গে দুটি সংযোগ সড়ক তৈরির দাবি তুলেছেন ব্যবসায়ীরা। মহাখালী বাজারের একমুখী চলাচলের পরিবর্তে দ্বিমুখী চলাচলের ব্যবস্থা করা প্রয়োজন। এ ছাড়া মহাখালী মার্কেটে ছোট আকারের দোকানে তারা যেতে চান না। কারওয়ান বাজারে পাওয়া দোকানের মতো বড় দোকান চান তারা। কারওয়ান বাজারে দোকান ছেড়ে নতুন মার্কেটে দোকান নিতে জামানতের অর্থ বা সেলামি দিতে রাজি নন ব্যবসায়ীরা। অন্যদিকে নতুন মার্কেটে দুই বছরের ভাড়া মওকুফের শর্ত দিয়েছেন ব্যবসায়ীরা। ডিএনসিসি পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তালাল রিজভী বলেন, আমরা এখানে ৪০০ বর্গফুটের দোকানে ব্যবসা করছি অথচ নতুন মার্কেটে আমাদের দেওয়া হচ্ছে ১২০ বর্গফুটের দোকান। এতো ছোট দোকানে পাইকারি মাল কীভাবে রাখব আমরা? অগ্রিম বরাদ্দসহ যেসব শর্ত দেওয়া হয়েছে তা মেনে নিলে আমরা মামলা প্রত্যাহার করব। ডিএনসিসি সূত্র জানায়, সাদেক হোসেন খোকা মেয়র থাকাকালে করপোরেশন বেশ কয়েকটি মার্কেট ভেঙে বহুতল বাণিজ্যিক ভবন করার উদ্যোগ নেয়। কিন্তু ব্যবসায়ীরা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিকে অসম আখ্যা দেন। তারা নতুন ভবন নির্মাণের সময় পুনর্বাসনের নিশ্চয়তা এবং নতুন ভবনে চাহিদামতো জায়গা পাওয়ার দাবিতে একাধিক মামলা করেন। অন্যদিকে কাজ করতে পারার নিশ্চয়তা চেয়ে ঠিকাদাররাও মামলা করেন। মার্কেট ভবন নিয়ে ১১টি মামলা চলছে। সব কটি মামলাই সিটি করপোরেশনের বিরুদ্ধে এবং এখনো নিষ্পত্তি হয়নি। এ ব্যাপারে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, এটা ঠিক যে সিটি করপোরেশনের মার্কেট তৈরিতে অনেক সময় লাগছে। তবে ব্যবসায়ীদের দাবি মেনে নিয়ে দোকানের আকার বড় করার কাজ প্রায় শেষের দিকে। আসলে বর্তমান ব্যবসার জায়গা ছেড়ে দিয়ে নতুন মার্কেটে যেতে ব্যবসায়ীরাও তেমন আগ্রহী নয়। | 6 |
ইস্পি ড্রিংকসের নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে মডেল-অভিনেতা আমানকে। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন আদনান আল রাজীব। এতে আমানের বিপরীতে দেখা যাবে 'গহীন বালুচর' ছবির নায়িকা নাজিবা বাশারকে। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি ওপার বাংলাতেও সমান তালে কাজ করছেন আমান। শীঘ্রই তাকে দেখা যাবে কলকাতার ছবি 'ঝরা পালক'-এ। সায়ন্তন মুখার্জী পরিচালিত এ ছবিতে আমানের সহশিল্পী বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। ছবিতে কবি জীবনানন্দের ভাইয়ের চরিত্রে দেখা যাবে আমানকে। আর কবির স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জয়া। | 2 |
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাঘিসের রাজধানী কালা-ই-নাওয়া পুনর্দখল করেছে আফগানিস্তানের সরকারি বাহিনী। একদিন তালেবানদের দখলে থাকার পর আজ বৃহস্পতিবার এ রাজধানীর নিয়ন্ত্রণ ফিরে পায় সরকার। দখলের পর এই অঞ্চলে কয়েক শ অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্য এশীয় দেশ তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী বাঘিস প্রদেশের রাজধানী কালা-ই-নাওয়ায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলছিল। দীর্ঘ ২০ বছর আগ্রাসনের পরে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী সরে আসায় তালেবানরা নাটকীয়ভাবে শক্তিশালী হয়ে বুধবার পুলিশ সদর দপ্তরসহ শহরের মূল সরকারি ভবন দখল করে নেয়। এগুলো উদ্ধারের জন্যই আজ অভিযান চালায় আফগানিস্তানের সরকারি বাহিনী। এদিনই সরকারি বাহিনী রাজধানীর দখল নেয়।আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেন, 'শহরটি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা শহরটির উপকণ্ঠে তালেবানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এ অভিযানে কালা-ই-নাওয়ায় ৬৯ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।' তালেবানদের কাছ থেকে সরকারি বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বলেও মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়।তবে, এখন পর্যন্ত বাঘিস প্রদেশের বাকি অংশ তালেবানদের দখলে রয়েছে। পশ্চিমা সুরক্ষা কর্মকর্তারা বলেছেন, তালেবানরা আফগানিস্তানের শতাধিক জেলা দখল করেছে। তালেবানরা বলেছে, তাঁরা দেশটির ৩৪টি প্রদেশে ২০০ টিরও বেশি জেলা দখল করে রেখেছে, যা দেশের মোট আয়তনের অর্ধেক। তবে প্রধান শহর এবং প্রাদেশিক রাজধানীগুলো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।২০০১ সালে নর্দার্ন অ্যালায়েন্স ও ন্যাটো জোটের যৌথ অভিযানে তালেবান সরকারের অবসান হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের মূল আফগান ঘাঁটি থেকে সৈন্য সরিয়ে নেওয়ায় বিদ্রোহী তালেবানরা শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে উত্তর প্রদেশে তালেবানরা নাটকীয়ভাবে শক্তিশালী হয়ে ওঠে। কারণ, দীর্ঘকাল ধরে এই অঞ্চলের তালেবানদের উপসাগরে রাখা হয়েছিল। তবে সরকার ও বিদ্রোহীদের মধ্যে স্টপ-স্টার্ট শান্তি আলোচনাগুলি অসম্পূর্ণই রয়ে গেছে। | 3 |
প্রচণ্ড রাগান্বিত হয়ে ট্রাফিক পুলিশের এক সদস্যকে লক্ষ্য করে টাকা ছুড়ে মারছেন এক বিদেশি, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, ওই বিদেশি ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বারবার বলছেন, 'ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস ...মানি (তুমি টাকা চাচ্ছ, আমি তোমাকে টাকা দিচ্ছি)।' এই বলে তিনি টাকা ছুড়ে মারছেন। খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় গতকাল মঙ্গলবার এ ভিডিও ধারণ করা হয়েছে। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বিদেশি চীনের নাগরিক। একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। ওই গাড়ি তাঁর অফিসের। এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ প্রথম আলোকে, 'রাওয়া ক্লাবের সামনে একটি গাড়ি থামিয়ে নথি পরীক্ষা করছিল পুলিশ। ওই গাড়িতে বিদেশি ছিলেন। পুলিশ সদস্যরা গাড়ির চালকের সঙ্গেই কথা বলছিলেন। নথি পরীক্ষায় একটু সময় লাগছিল। ওই বিদেশির হয়তো কোনো মিটিং ছিল। দেরি হওয়ার কারণে তিনি বিরক্ত হন। তাঁর মনে হয়েছে, হয়তো চেক করছে টাকার জন্য। আমরা পরীক্ষা করে দেখেছি, তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে কি না, তাঁর কাছে টাকা চাওয়া হয়েছে কি না। এখন পর্যন্ত এ ধরনের তথ্য পাওয়া যায়নি।' সাহেদ আল মাসুদ বলেন, তিনি (বিদেশি) বিরক্ত হয়ে যে কাজ করেছেন, তাতে শুধু পুলিশ নয়, দেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। কার সমস্যা ছিল, সেটি খুঁজে বের করা হচ্ছে। | 6 |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই জাতির সামনে নির্বাচনী রূপরেখা তুলে ধরবেন। এ রূপরেখা উপেক্ষা করে সরকার যদি ৫ জানুয়ারির মতো আরেকটি অবৈধ নির্বাচনের পুনরাবৃত্তি করতে চায়, তাহলে দেশের জনগণ তা প্রতিহত করবে।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে যুবদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন আর আগামী জাতীয় নির্বাচন এক নয়- এমন মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, সরকারের ষড়যন্ত্র সম্পর্কে জনগণ এখন সতর্ক। সরকার যদি গতবারের মতো জনগণের সঙ্গে আবারও প্রতারণা করতে চায়, তাহলে জনগণ ঘরে বসে থাকবে না। যে কেনো মূল্যে প্রতারণার নির্বাচন প্রতিহত করবে।
তিনি বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না। আর সেই নির্বাচন হতে দেওয়াও হবে না। শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে- সরকারের মন্ত্রী-এমপি-নেতারা এসব কথা বলে নেতাকর্মীদের বিভ্রান্ত করছেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরব। বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
| 9 |
সোয়া তিন বছরেরও বেশি সময় পর বাজিতপুর বাজারের পোলট্রি ফিড ব্যবসায়ী ওমর চান ওরফে সাচ্চু হত্যারহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া নান্টু মিয়া ও আল-আমিন নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পিবিআই এবং আদালতের কাছে দেওয়া স্বীকারোক্তিতে তারা হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছে। জবানবন্দিতে তারা জানিয়েছে, দুই লাখ টাকার বিনিময়ে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে তারা এই কিলিং মিশনে অংশ নেয়। মামলার সপ্তম ও সর্বশেষ তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ পিবিআইর পরিদর্শক মজিবুর রহমান দুই সন্ত্রাসীর জবানবন্দি দেওয়ার বিষয়টি জানান। সন্ত্রাসী নান্টু মিয়া বাজিতপুর পৌর সদরের দড়িঘাগটিয়া এলাকার মৃত খুরশিদ মিয়ার ছেলে এবং আল-আমিন একই এলাকার আমিন উদ্দিনের ছেলে। নিহত ওমর চান বাজিতপুরের বলিয়ার্দী ইউনিয়নের শিমুলতলা গ্রামের হাজি আব্দুল জব্বারের ছেলে। পিবিআইর পুলিশ সুপার শাহাদাত হোসেন জানান, ওমর চান তার ছোট ভাই লায়েস মিয়াকে নিয়ে বাজিতপুর বাজারে পোলট্রি ফিড ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনে দুই ভাই সপরিবারে বাজার-সংলগ্ন বসন্তপুর এলাকার সুজন মিয়ার বাসায় ভাড়া থাকতেন। ২০১৭ সালের ২৬ জুন ঈদুল ফিতর উদযাপনের জন্য তারা সপরিবারে শিমুলতলা গ্রামের বাড়িতে চলে যান। ঈদ উদযাপন শেষে ওই দিনই রাত ৯টার দিকে চুরির আশঙ্কায় কেবল ওমর চান বসন্তপুরের ভাড়া বাসায় আসেন। একাকী ভাড়া বাসায় রাতযাপনের সময় গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই বাসায় হানা দেয়। তারা মশারির ভেতরে শুয়ে থাকা সাচ্চুকে লায়েস মনে করে মারধর ও ছুরিকাঘাত করে। হামলাকারীরা মৃত ভেবে চলে যাওয়ার পর মুমূর্ষু ওমর তার ছোট ভাই লায়েসকে ফোন করে শুধু হাসপাতাল শব্দটি উচ্চারণ করতে পারেন। পরে পরিবারের লোকজন গ্রামের বাড়ি থেকে ওই বাসায় গিয়ে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান তারা। ২৮ জুন ওমরের বড় ভাই জামাল মিয়া হেলিম নামে একজনের নামোল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা করেন। এর পরদিন ওমর মারা যান। নান্টু মিয়া জানায়, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে প্রভাবশালী একটি মহল দুই লাখ টাকায় স্থানীয় সন্ত্রাসী গ্রুপকে ভাড়া করে। এই গ্রুপের হয়ে সে কিলিং মিশনে অংশ নিয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা জানান, এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য পিবিআই কাজ করছে। শিগগিরই তারা ধরা পড়বে। | 6 |
যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন, রাষ্ট্রদ্রোহ আইনের (ভারতীয় দণ্ড বিধি আইনের ধারা ১২৪ এ) ওপর স্থগিতাদেশ দেওয়ায় ভারতের সুপ্রিম কোর্টকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রদ্রোহ আইনের সাংবিধানিকতা চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে করা এক আবেদনের ওপর শুনানির সময়ে কোর্ট এই আদেশ দেয়। কোর্ট তার আদেশে বলেছেন, এটা স্পষ্ট যে ১২৪ এ ধারার কঠোরতা বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই বিষয়টি সরকারও স্বীকার করেছে। ঔপনিবেশিক এই আইনটি পুনর্বিবেচনা করবে কেন্দ্রীয় সরকার, তত দিন পর্যন্ত এই আইনে কোনো মামলা করা যাবে না।আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, 'ভিন্নমত, প্রতিবাদ ও আন্দোলন দমনে সাম্প্রতিক সময়ে ভারতে রাষ্ট্রদ্রোহ আইন, মানহানি আইনসহ বিভিন্ন আইনের অপব্যবহার বেড়ে চলেছে। ভারতীয় সুপ্রিম কোর্টের এই আদেশ ভিন্নমতকে দমন করতে এবং ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন করার জন্য ভারত সরকার কর্তৃক রাষ্ট্রদ্রোহ আইনের ব্যাপক অপব্যবহারের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হিসাবে কাজ করবে। উনিশ শতক এবং বিশ শতকের প্রথম দিকে, ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ব্যাপকভাবে ভারতীয় রাজনৈতিক নেতাদের এবং ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের কাছ থেকে স্বাধীনতা চাওয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহ আইনটি ব্যবহার করে। এই বিধানটি এখন স্বাধীন ভারতের পরবর্তী সরকারগুলি দমনের একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।'ফারুখ ফয়সল আরও বলেন, 'বাংলাদেশও উত্তরাধিকার সূত্রে একই আইন পেয়েছে। ভারত সরকারের মতো, বাংলাদেশ সরকারকেও ১৮৬০ সালের দণ্ড বিধির ১২৪এ ধারার অধীনে প্রদত্ত ঔপনিবেশিক রাষ্ট্রদ্রোহ আইনের বিধানটি পর্যালোচনা করে বাতিল করা উচিত।'ভারত সরকারের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ১২৪এ ধারা ব্যবহার করে ছাত্র, সাংবাদিক, বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী, রাজনৈতিক কর্মী এবং যারা সরকারের সমালোচনা করে তাদের দমন করার অভিযোগ রয়েছে। ১২৪-এ ধারার যে কঠোরতা তা এই সময়ের সঙ্গে মানানসই নয়। কারণ এটি তৈরি হয়েছে ঔপনিবেশিক কালে। সুপ্রিম কোর্ট তার আদেশে রাষ্ট্রদ্রোহ আইনের ব্যবহার স্থগিত করে সরকারকে আইনটি পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রদ্রোহের নতুন কোনো অভিযোগ আমলে নেওয়া থেকে বিরত থাকতে বলেছে। বিচারাধীন রাষ্ট্রদ্রোহ মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে বন্দী ব্যক্তিরা আদালতের কাছে যেতে এবং জামিন চাইতে পারবেন। সরকার প্রথমে আইনটির পক্ষে যুক্তি দিলেও পরবর্তীতে তার অবস্থান পরিবর্তন করে আইনটি পর্যালোচনা করতে রাজি হয়।আর্টিকেল নাইনটিন ভারত সরকারকে রাষ্ট্রদ্রোহের বিধান সম্পূর্ণরূপে বাতিল করার এবং রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করার আহ্বান জানায়। একই সঙ্গে ভারত সরকারকে এই ধরনের অন্যান্য আইন পর্যালোচনা করারও আহ্বান জানায় যেমন আনলফুল (বেআইনি) অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট, ১৯৬৭; ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, ১৯৮০; পাবলিক সেফটি অ্যাক্ট, ১৯৭৮; আর্মড ফোর্সের (স্পেশাল পাওয়ারস) অ্যাক্ট, ১৯৫৮ যা ভিন্নমত ও মত প্রকাশের স্বাধীনতা হরণে ব্যবহার হয়। | 6 |
খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে সারাদেশের ৩২টি জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। মির্জা ফখরুল বলেন, 'বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী ২২ তারিখ থেকে এই কর্মসূচি শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।' তিনি বলেন, 'এই সমাবেশ উপলক্ষে আমরা জাতীয় পর্যায়ে কয়েকটি টিম গঠন করেছি। যার তালিকা আমরা গণমাধ্যমকে পরে জানিয়ে দেবো।' বিএনপি মহাসচিব জানান, প্রথম দিন ঢাকা বিভাগের টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়ীয়ায় সমাবেশ হবে। এসব সমাবেশে স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সমন্বয় করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাঙ্গাইলের জনসভায় বক্তব্য রাখবেন। ২২, ২৪ ও ২৬ ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন ছয়টি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন সাতটি করে সমাবেশ হবে। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে ইতিমধ্যে সারাদেশে মানববন্ধন, সমাবেশ, গণঅনশন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে বিএনপি। বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, 'ম্যাডামের শরীর আবারো একটু খারাপ হয়েছে। তার বিভিন্ন প্যারামিটারগুলো নিচের দিকে। আপনার হিমোগ্লোবিন কমের দিকে.।' রক্তক্ষরণ হচ্ছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এটা এখন বন্ধ আছে, গতকাল পর্যন্ত ঠিক ছিল।' উল্লেখ্য, গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের চিকিৎসকরা জানান, তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। | 9 |
টাঙ্গাইলে কারাবন্দীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে টাঙ্গাইল জেলা কারাগারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি। জেল সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।কারাগার সূত্রে জানা গেছে, এই কারাগারে ১ হাজার ২৪৬ জন বন্দী রয়েছেন। যার মধ্যে ৫২ জন নারী ও ১ হাজার ১৯৪ জন পুরুষ। গতকাল ৯৭৩ জনকে টিকা দেওয়া হয়। এর মধ্যে ৩৬ জন নারী ও ৯৩৭ জন পুরুষ কারাবন্দী নেন। স্বাস্থ্য বিভাগ বরাদ্দ করা অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকা তাঁদের দেওয়া হয়।বাকি কারাবন্দীদের মধ্যে বেশ কয়েকজন মর্ডানা ও ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন। তাঁদের সেই সব কোম্পানির টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সব বন্দীদের করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এনআইডি কার্ড ছাড়াই তাঁরা এই টিকা দিতে পারবে।সরেজমিন পরিদর্শনে গেলে কথা হয় টিকা নেওয়া কয়েকজন কারাবন্দীর সঙ্গে। তাঁদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল খালেক বলেন, 'দেশে করোনার টিকা আসার খবর পেয়েছি অনেকে আগেই। পরিবারের সদস্যরাও টিকা নিয়েছেন। আমি জেলখানায় থাকায় টিকা নিতে পারছিলাম না। তাই করোনা নিয়ে ভয় করত। আজ টিকা পেয়ে সেই ভয় কেটে গেল।'আরেক কারাবন্দী গৌতম চন্দ্র বলেন, 'করোনার টিকা পাব প্রথমদিকে কল্পনাই করতে পারিনি। করোনার টিকা পেয়ে খুব ভালো লাগার পাশাপাশি ভয়ও কেটে গেছে।'শামীমা নামের এক নারী কারাবন্দী বলেন, 'করোনা নিয়ে সব সময় ভয়ের মধ্যে ছিলাম। এখানে তো অনেক বন্দী একসঙ্গে থাকি। যদি কেউ আক্রান্ত হয় তবে দ্রুতই ছড়িয়ে পড়ার আশঙ্কায় ছিলাম। করোনার টিকা পেয়ে দুশ্চিন্তা মুক্ত হলাম।'সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, 'সবাইকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে আমরা কাজ করছি। তাই আমরা কারাবন্দীদেরও ভ্যাকসিন দিলাম। এখানে বেশ কয়েকজন ফাইজার ও মর্ডানার প্রথম ডোজ নিয়েছেন। আমরা তাঁদের একই কোম্পানির দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেব।' | 6 |
ক্ষুধাবিরোধী লড়াইয়ে ধনকুবের ইলন মাস্ককে ৬০০ বিলিয়ন ডলার ব্যয়ের হিসাব দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এর আগে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বেসলি অ্যামাজনের জেফ বেজোস ও টেসলার ইলন মাস্কের মতো ধনাঢ্য ব্যক্তিরা তাদের অর্থের কিছু অংশ দান করলে সারাবিশ্বের খাদ্য সংকট শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন। ডেভিড বেসলি বলেছিলেন, বিশ্বব্যাপী খাদ্য সংকটে ভুগছে চার কোটি ২০ লাখ মানুষ। এ সংকট নিরসনে ৬০০ বিলিয়ন ডলার প্রয়োজন। এ মন্তব্যের পর টুইটারে এ ব্যাপারে জাতিসংঘের এ কর্মকর্তাকে চ্যালেঞ্জ করে ইলন বলেন, বিশ্ব খাদ্য সংস্থা যদি নির্দিষ্ট করে ব্যাখ্যা করতে পারে যে তারা কীভাবে ৬০০ বিলিয়ন ডলার ব্যয়ে খাদ্য সংকট দূর করবে তাহলে তিনি তার সংস্থার শেয়ার বিক্রি করে সেই অর্থ দান করে দেবেন। আর এটি সবার সামনে স্পষ্ট করতে হবে যাতে এ সম্পর্কে মানুষ জানতে পারে। চলতি সপ্তাহে বেসলি এক টুইটে ইলন মাস্ককে উদ্দেশ্য করে বলেন, সারাবিশ্বে আগুন জ্বলছে। মহামারি, যুদ্ধ, জলবায়ু পরিবর্তন আর এখনকার সাপ্লাই চেইনের খরচের কারণে পৃথিবী বড় সংকটের মুখোমুখি হবে বলে আমি সতর্ক করেছি। অর্ধেকের বেশি মানুষ খাদ্যাভাবে আছে এবং দিন দিন তা বেড়েই চলেছে। মানুষের খাদ্য সমস্যা সমাধানের জন্য ব্যয় না করলে যুদ্ধ, ধ্বংস এবং গণঅভিবাসনের জন্য ব্যয় করুন। বিশ্বে খাদ্য সংকট ঘনিয়ে আসছে। ইলন মাস্ক, আপনি উন্মুক্ত ও সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছিলেন। এই দিলাম। | 3 |
নুডলস চুরির অভিযোগে সাদ্দাম হোসেন (১৯) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেছেন ব্যবসায়ী শেখ আমানুল্লাহ। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের হাফিজ মোড়ে এ ঘটনা ঘটে এবং সেটি ভিডিও ধারণ করা হয়। পরে রাতারাতি নির্যাতনের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।এ ঘটনায় নির্যাতিতের পরিবার মামলা করলে উভয়কেই আজ বুধবার কোর্টে পাঠিয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার হাফিজ মোড়ে শেখ ট্রেডার্সের কর্মচারীরা বিভিন্ন দোকানে অর্ডারের পণ্য ডেলিভারির জন্য গাড়িতে মালামাল তুলছিলেন। এ সময় ওই গাড়ি থেকে নুডলস ও নারকেল তেল নিয়ে দৌড় দেন সাদ্দাম হোসেন। এ সময় স্থানীয় কয়েকজন ধাওয়া করে সাদ্দামকে ধরে ফেলেন। এরপর তাঁকে শেখ ট্রেডার্সের মালিক আমানুল্লাহর কাছে হস্তান্তর করেন তাঁরা। পরে ব্যবসায়ী শেখ আমান সাদ্দামকে দুই হাত বেঁধে রাখে খুঁটির সঙ্গে।এ সময় সাদ্দামকে স্টিলের পাইপ দিয়ে বেধড়ক পেটান আমানুল্লাহ। এভাবে রাস্তার পাশে সাদ্দামকে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্বর এ ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মানুষজন।স্থানীয়রা বলেন, অপরাধী যত বড়ই হোক না কেন তার জন্য আইন আছে। আর মারধর করারও একটা সীমা আছে। এভাবে প্রকাশ্যে দোকানের খুঁটিতে বেঁধে নির্মম নির্যাতন করে তিনি আইনের ব্যত্যয় ঘটিয়েছেন।এদিকে নির্যাতনকারী শেখ আমানুল্লাহ বলেন, 'বিভিন্ন সময় প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এতে আমি অতিষ্ঠ। কিছুতেই ধরতে পারছিলাম। আজ কিছু নারিকেল তেলও নুডলস এর প্যাকেট চুরির সময় সাদ্দামকে হাতেনাতে ধরে স্থানীয়রা। তবে দোকানের খুঁটিতে বেঁধে মারধর করা আমার অন্যায় হয়েছে।'আলমডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম বলেন, 'সাদ্দামের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। তবে এভাবে মারধর করা ঠিক হয়নি। বিষয়টি অন্যায় হয়েছে। তাকে পুলিশে দেওয়া উচিত ছিল।'আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, 'খবর পেয়ে সাদ্দামকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে নির্যাতনের বিষয়টি তখন জানা ছিল না। পরে সংবাদ কর্মীদের মাধ্যমে নির্যাতনের ভিডিও দেখেছি। এভাবে কেউ আইন হাতে তুলে নিতে পারেন না। রাতেই নির্যাতনকারী শেখ আমানুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। আর নির্যাতনের ঘটনায় ছেলেটির পরিবারের লোকজন মামলা করলে উভয়কেই আজ কোর্টে চালান করে দেওয়া হয়েছে।' | 6 |
রাজশাহীর বাঘায় জাল স্ট্যাম্পসহ আজিজুল হক (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। বুধবার বিকেল পাঁচটায় উপজেলা সদরে পূবালী ব্যাংক, বাঘা শাখার সামনে থেকে তাকে আটক করে জনতা। আজিজল হক চাঁপাইনবাবগঞ্জ কোর্ট এলাকার রোকন উদ্দিন শেখের ছেলে । তিনি লাইসেন্সধারি ষ্ট্যাম্প ভেন্ডার ও ৩০ পারা কোরানের হাফেজ বলে দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁকে আটক করে উপজেলা নিবাহী কর্মকর্তাকে মুঠোফোনে জানান। পরে উপজেলা নিবাহী অফিসার তার কার্য্যালয়ে জিজ্ঞাসাবাদ করে থানায় সোপর্দ করেন। পুলিশ জানায়, তার কাছে থেকে ৩৩ হাজার ৮০০ টাকা মূল্যের নন জুডিশিয়াল ষ্ট্যাম্প, ২২ হাজার টাকার রাজস্ব স্ট্যাম্প, ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিশেষ আঠাযুক্ত স্ট্যাম্প, এক হাজার ২০০ টাকা মূল্যের জাল টাকা শনাক্তের মেশিন, নগদ ২৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী ২হাজার টাকা মূল্যের জাল ষ্ট্যাম্প ছিল বলে জানা গেছে। বাঘা উপজেলা দলিল লেখক সমিতির সদস্যরা জানান, নিয়ম বহিভূতভাবে তিনি মাঝে মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে জুডিশিয়াল, নন জুডিশিয়াল ষ্ট্যাম্পসহ সরকারি কাজে ব্যবহৃত রাজস্ব ষ্ট্যাম্প বিক্রি করতো। তার এই ব্যবসার আড়ালে নকল ষ্ট্যাম্পও বিক্রি করতো। যা আইনগতভাবে ঠিক নয়। বিষয়টি জানার পর তার খোঁজ খবর নেওয়া হতো। এক পর্যায়ে বুধবার নকল ষ্ট্যাম্পসহ আটক করে উপজেলা নির্বাহি অফিসারকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, ফৌজদারী দণ্ডবিধি মূলে অপরাধ করায় পুলিশকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, রাষ্ট্রের সাথে জালিয়াতি করার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। | 6 |
ভারতের কেরালা রাজ্যের বিমানবন্দরে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহত ১৭ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১২ জন। আহতদের কোঝিকোড় ও মালাপ্পুরাম জেলার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। সারা দিন ধরে তুমুল বৃষ্টি হচ্ছিল কেরালায়। ফলে কমে গিয়েছে দৃশ্যমানতা। তারই মধ্যে আজ কোঝিকোড় বিমানবন্দরে নামতে গিয়ে পিছলে ৩৫ ফুট গভীর খাতে পড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। পরে বিমানের সামনের অংশ দু'টুকরো হয়ে যায়। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে একচল্লিশ নাগাদ কোঝিকোড়ে পৌঁছায় করোনা অতিমারির মধ্যে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর 'বন্দে ভারত' অভিযানের অন্তর্ভুক্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান আইএক্স-১৩৪৪। তাতে ১৭৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, ১০ শিশু, ২ জন পাইলট ও ৪ জন বিমানকর্মী ছিলেন। এ দুর্ঘটনায় বিমানের দুই পাইলটই প্রাণ হারিয়েছেন। বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, ১০ নম্বর রানওয়ে থেকে পিছলে বিমানটি নীচে পড়ে দু'টুকরো হয়ে যায়। তবে তাতে আগুন ধরেনি। গভীর রাত পর্যন্ত ভেঙে পড়া বিমান থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ করে কেরল পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ দল। দুর্ঘটনায় আহত ১৭৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের কোঝিকোড়ের সাতটি ও মালাপুরমের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, ২০১০ সালের ২২ মে দুবাই থেকেই মেঙ্গালুরু বিমানবন্দরে এসে নামার সময়ে পিছলে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। পাহাড়ের পাশে পড়ার পরে সেটিতে আগুন ধরে যায়। ১৬০ জন যাত্রী ও ৬ জন পাইলট-বিমানকর্মীর মধ্যে ১৫৮ জন মারা যান। ২০১৯ সালেও মেঙ্গালুরুতে দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান রানওয়ে থেকে পিছলে যায়। তবে সে যাত্রা যাত্রী ও বিমানকর্মীরা বেঁচে যান। | 3 |
টলিউডের অভিনেত্রী নুসরাত জাহান বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। সম্প্রতি ছেলের মা হয়েছেন নুসরাত। ছেলে জন্মের পর খুব জলদিই কাজে ফিরেছেন তিনি। ফটোশ্যুট, অনুষ্ঠানে যাওয়া, ছবির শ্যুটিংসহ বিভিন্ন রকমের নতুন কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন অভিনেত্রী নুসরাত জাহান। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার তিনি একটি বেসরকারি রেডিও চ্যানেলের সঞ্চালকের ভূমিকায় কাজ করতে যাচ্ছেন। নুসরাত জাহানের নতুন শো এর নাম "ইশক উইথ নুসরাত"। আগামী ১৫ নভেম্বর থেকে রেডিও চ্যানেলটির ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাবে শোটি। নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে সেই শো এর ঝলক। একই চ্যানেলের জন্য হিন্দিতে একটি শো করেছিলেন কারিনা কাপুর খান। ক্যারিয়ার থেকে মাতৃত্ব, এ যুগে নারীর প্রেম থেকে বিবাহ পরবর্তী সমস্যাগুলো নিয়ে কারিনা কাপুরের শোতে উঠে এসেছিল। এবার নুসরাত কী উপহার দিতে যাচ্ছেন, তাই দেখার অপেক্ষায় ভক্তরা। | 2 |
সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ২০২২-২৩ সালের মেয়াদে আবারও সভাপতি হয়েছেন এ কে আজাদ।গতকাল শনিবার নোয়াবের বার্ষিক সাধারণ সভায় সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। রিয়াজউদ্দিন আহমেদ, এ এম এম বাহাউদ্দীন ও শাহ হোসেন ইমামের সমন্বয়ে গঠিত নোয়াবের তিন সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ডের পক্ষে কমিটি ঘোষণা করেন রিয়াজউদ্দিন আহমেদ।নতুন কমিটির সহসভাপতি হয়েছেন এ এস এম শহীদুল্লাহ খান এবং কোষাধ্যক্ষ পদ পেয়েছেন মতিউর রহমান চৌধুরী।কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যের মধ্যে আছেন নোয়াবের সাবেক সভাপতি মতিউর রহমান ও মাহফুজ আনাম। এ ছাড়া তাসমিমা হোসেন, এম এ মালেক, মোজাম্মেল হক, তারিক সুজাত, দেওয়ান হানিফ মাহমুদ, এম শামসুর রহমান, আলতামাশ কবির কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বহাল রয়েছেন। | 6 |
নিখোঁজের ১৪ দিন পরও খোঁজ পাওয়া যায়নি ব্রাহ্মণবাড়িয়ার মুফতী মাওলানা মিজানুর রহমান কাসেমীর। তার সন্ধান পেতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর কান্দাপাড়া গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে। তিনি ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে মুফতী এবং হাটহাজারী মাদ্রাসা থেকে মোফাচ্ছের কোর্স সম্পন্ন করেন। এ ব্যাপারে পরদিন হাটহাজারী থানায় মিজানুর রহমানের আরেক বন্ধু মো. নাছির উদ্দিন একটি সাধারণ ডায়েরি করেন। থানা পুলিশ তার মোবাইল ট্র্যাকিং করে দেখতে পান সিলেটের জকিগঞ্জের রতনগঞ্জ বাজার এলাকায় তার অবস্থান। পরে সেখানকার থানা পুলিশ সম্ভাব্য কয়েকটি স্পটে তল্লাশি করে তার সন্ধান পায়নি। এরই মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি মিজানুর রহমানের মোবাইল নম্বর থেকে ফোন করে পরিবারের কাছে ৪ লাখ টাকা দাবি করেন। নিখোঁজ মুফতীর সন্ধান পেতেপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে মিজানুর রহমানের বৃদ্ধ বাবা আব্দুল ওয়াহাব, শ্বশুর এরশাদুল হক, মো. ইদ্রিস এবং মুফতী এনামুল হাসান উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/এমআই | 6 |
হুমলা জেলার নামখা এলাকায় সীমান্ত খুঁটি যাচাই করছিল নেপালি পরিদর্শক দল। এমন সময় তাদের ওপর কাঁদানে গ্যাস ছুড়ল চীনের সীমান্তরক্ষীরা। ঘটনাকে কেন্দ্র করে চীন-নেপাল সীমান্তে উত্তেজনা চলছে। নামখায় চীনের কিছু জায়গা নেপাল জবরদখল করে রেখেছে বলে অভিযোগ করে আসছিল। এর জবাবে ১০ অক্টোবর নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীনের অভিযোগ ভিত্তিহীন। 'খবরহাব' নামক নেপালি পত্রিকা জানায়, পরিদর্শক দলটি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম পিলার দেখে ফিরছিল, তখন অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা প্রকাশের ঘটনাটি চীনা রক্ষীরা ঘটিয়েছে।পরিদর্শক দলের নেতৃত্বে ছিলেন নেপালি কংগ্রেস নেতা জীবন বাহাদুর শাহি। কাঁদানে গ্যাসের কারণে পেনা লামার চোখ সামান্য জখম হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সীমান্ত এলাকায় নেপালি জমিতে চীন দালানকোঠা তুলেছে মর্মে স্থানীয়রা যে অভিযোগ তুলেছেন তার সত্যতা পাওয়া যায়নি। ওসব দালানকোঠা চীন নিজের জমিতেই নির্মাণ করেছে। | 3 |
এ ধরনের শিরোনাম বিভিন্ন ভাষায় প্রকাশিত সংবাদ এবং মতামতে বহুবার ব্যবহৃত হয়েছে। তবু আমি আবার এ শিরোনামই ব্যবহার করলাম। ৩০ সেপ্টেম্বর বুধবার লক্ষ্ণৌর সিবিআই বিশেষ আদালত বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায় দিয়েছেন। মসজিদ ধ্বংসের অভিপ্রায়ে চক্রান্ত, পরিকল্পনা ও প্ররোচনার অভিযোগে ২৭ বছর আগে মামলা হয়েছিল বিজেপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতাসহ ৪৯ জনের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ১৭ জন আগেই মারা গেছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৩২ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তদের মধ্যে আছেন লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশী, উমা ভারতী ও কল্যাণ সিংয়ের মতো নেতারা। প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বিশ্ব হিন্দু পরিষদও এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল না বলে রায়ে উল্লেখ করা হয়। সিবিআইয়ের দেওয়া সাক্ষ্যপ্রমাণ অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট মনে করেননি আদালত। মসজিদ ধ্বংসের কারণ হিসেবে আদালত স্বতঃস্ফূর্ত জনরোষকে দায়ী করেছেন। আর যাঁরা এ কাজটা করেছেন, তাঁরা সমাজবিরোধী। অভিযুক্তরা তাঁদের বরং থামানোর চেষ্টা করছিলেন, আদালতও তা-ই মনে করেন। সমাজবিরোধীদের কাজ কী করে 'স্বতঃস্ফূর্ত জনরোষ' হতে পারে, এ প্রশ্ন উঠতে পারে। আর হঠাৎ করে এই জনরোষ কেন সৃষ্টি হলো, তা-ও একটা গবেষণার বিষয়। মসজিদ ধ্বংসের পূর্ববর্তী দিনগুলোতে পরিকল্পিত উপায়ে ভারতজুড়ে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করেছিল আরএসএস, বিজেপি এবং তাদের সহযোগী সংগঠনগুলো। ১৯৯০ সালে লালকৃষ্ণ আদভানির রাম রথযাত্রা দিয়ে এর শুরু। পরবর্তী দুই বছর যত বিষাক্ত বক্তব্য আদভানি, উমা ভারতী, রিতাম্বরা গং দিয়েছেন, তা-ও সবার জানা। সর্বশেষ ডিসেম্বর ১৯৯২ সালে বিপুলসংখ্যক 'করসেবক'কে জড়ো করা হয় অযোধ্যায় মসজিদ ধ্বংসের সুস্পষ্ট লক্ষ্য নিয়ে। মসজিদ ধ্বংসের পর এই নেতাদের হাস্যোজ্জ্বল মুখ এবং মিষ্টি বিতরণের ছবি গণমাধ্যমে এসেছে। কিন্তু বিজ্ঞ জজ ভাষণগুলো 'অস্পষ্ট' এবং অডিও ও ভিডিও টেপগুলোর 'সত্যাসত্য তদন্ত করা সম্ভব হয়নি' বিধায় তা বিবেচনায় নেননি। 'বাবরি মসজিদ কেউ ভাঙেনি?' শিরোনামে দিল্লি থেকে আশীষ গুপ্ত লিখেছেন, '১৯৯২-এর ডিসেম্বরে গঠিত লিবেরহান কমিশন ২০০৯ সালে তাদের রিপোর্ট পেশ করে বলেছিল, দীর্ঘ এবং বিশদ পরিকল্পনার ফল এই ধ্বংসকাজ। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের অর্থ জোগাড় করা হয়েছিল এবং কে কোন কাজ করবে, তার পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছিল। যে হাতিয়ার নিয়ে উপস্থিত হয়েছিল মসজিদ ভাঙার বাহিনী, তা পরিকল্পনা ছাড়া অসম্ভব।' বিচারপতি লিবেরহান আদালতের এই রায়কে 'সম্পূর্ণ প্রহসন' বলে অভিহিত করেছেন। আমার মনে হয়, এই রায়ে অবাক হওয়ার কিছু নেই। ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে কোনো মামলায় তাঁদের শাস্তি হয় এমন সংস্কৃতি আমাদের অঞ্চলে গড়ে ওঠেনি আর ভারত তার ব্যতিক্রম নয়। বাবরি মসজিদ-সংক্রান্ত মূল মামলার রায়টিও পর্যালোচনার দাবি রাখে। ১৫২৮ সালে নির্মাণের পর থেকে ভারত ভাগ পর্যন্ত স্থাপনাটি মসজিদ হিসেবেই ব্যবহৃত হয়েছে। শুধু ১৮৮৫ সালে রঘু বীর দাস নামের এক পুরোহিত এখানে রামের জন্ম হয়েছিল বলে দাবি করে মসজিদের স্থাপনার বাইরে একটি ছাউনি নির্মাণের অনুমতি চান ফৈজাবাদ জেলা আদালতে। আদালত তা নামঞ্জুর করেন। দেশভাগের পর ১৯৪৯ সালে রাতের আঁধারে মসজিদে বালক রামের (রাম লালা) একটি মূর্তি স্থাপন করেন কেউ। পরদিন দাবি করা হয়, রাম নিজে তাঁর মূর্তি অধিষ্ঠিত করেছেন। শান্তি রক্ষার্থে মসজিদে তালা লাগায় প্রশাসন। এ নিয়ে তিনটি মামলা হয়। -১৯৫০ সালে রামচন্দ্র দাস এবং আরও কতিপয় ব্যক্তি মূর্তিটি যথাস্থানে রক্ষা করা এবং সেখানে পূজা অনুষ্ঠানের অনুমতি চান; -১৯৫৯ সালে নিরমোহি আখড়া নামের প্রতিষ্ঠান রামমন্দির নির্মাণের জন্য মসজিদের পুরো সম্পত্তির দখল চায়; -১৯৬০ সালে সুন্নি ওয়াক্ফ বোর্ড মসজিদের সম্পত্তির দখল চেয়ে আবেদন করে। ১৯৮৬ সালে প্রথমবারের মতো আদালতের পক্ষ থেকে পক্ষপাতিত্বের লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে, যখন স্থানীয় আদালত পূজার জন্য মসজিদের তালা খুলে দেওয়ার নির্দেশ দেন। মামলার প্রথম পূর্ণাঙ্গ রায় হয় ২০১০ সালে। এর মধ্যে তো উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদ ভেঙেই ফেলেছে। এলাহাবাদ হাইকোর্ট সম্পত্তিটিকে তিন ভাগ করে তা নিরমোহি আখড়া, সুন্নি ওয়াক্ফ বোর্ড এবং 'রাম লালা'কে প্রদানের রায় দেন। এ রায়ে আদালত পৌরাণিক চরিত্র রামকে সম্পত্তির মালিকানা মামলার একটি পক্ষ হিসেবে স্বীকৃতি দেন, যা সম্ভবত অভূতপূর্ব! রায়ের বিরুদ্ধে আপিল হয় সুপ্রিম কোর্টে। ৯ নভেম্বর ২০১৯ তারিখে সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় দেন। রায়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করে রামমন্দির নির্মাণের জন্য পুরো সম্পত্তি বোর্ডকে বুঝিয়ে দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের এই রায়ে বেশ কিছু অসংগতি ও স্ববিরোধিতা পরিলক্ষিত হয়। এক. সাড়ে চার শ বছর ধরে এই স্থাপনা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটাকে কম গুরুত্ব দিয়ে, কবে কে কখন এখানে পূজা করেছিল, সেই খণ্ড খণ্ড সূত্রকে প্রবল গুরুত্ব দেওয়া হয়। দুই. ১৯৪৯ সালে মসজিদের ভেতর মূর্তি স্থাপন এবং ১৯৯২ সালে মসজিদের ধ্বংস সাধন উভয়ই ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত হয় রায়ে। অথচ যে উদ্দেশ্যে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে, আদালত তার পক্ষেই রায় দিয়েছেন। তিন. আদালত মানুষের অনুভূতির কথা উল্লেখ করেছেন। জমির মালিকানা নির্ধারণের মামলায় অনুভূতির মতো বিমূর্ত বিষয়ের অবতারণা অভিনব সংযোজন। তা ছাড়া অনুভূতি তো দুপক্ষেই থাকতে পারে। বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদসহ আরও অনেক ব্যক্তি ও সংগঠন সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছিল। স্বাগত জানিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। রাজীব গান্ধীর আমল থেকেই উগ্র হিন্দুত্ববাদ সামাল দিতে নরম হিন্দুত্ববাদের পথে হেঁটেছে কংগ্রেস দল। তাতে অবশ্য লাভ তেমন হয়নি, বরং সেক্যুলার ভোট পর্যায়ক্রমে অন্যান্য ছোট দলের দখলে গেছে। ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে সফল হতে চলেছে। বাবরি মসজিদের ধ্বংসস্তূপের ওপর রামমন্দির নির্মাণকাজের উদ্বোধন হলো ভূমি পূজন অনুষ্ঠানের মাধ্যমে। জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠানটি হয় ৫ আগস্ট ২০২০ তারিখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্য বিশিষ্টজনেরা। রামমন্দিরেই কি শেষ হবে সাম্প্রদায়িক সংঘাত? রামমন্দির নিয়ে সংঘাত যখন তুঙ্গে, তখন থেকেই মথুরার কৃষ্ণ জন্মভূমি এবং আরও কিছু প্রাচীন মসজিদ দখলের ঘোষণা দিয়ে রেখেছে উগ্র হিন্দু সংগঠনগুলো। অযোধ্যার সাফল্য ও অভিযুক্তদের দায়মুক্তি তাদের নতুন করে উৎসাহিত করবে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিছু মসজিদ ভেঙে ফেলা কিংবা তার ওপর মন্দির নির্মাণের তাৎপর্য শুধু এরূপ কার্যকলাপের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাবরি মসজিদ ধ্বংস এবং এ-সংক্রান্ত রায়গুলোর মধ্যে ভারতীয় গণতন্ত্রের জন্য অশনিসংকেত নিহিত রয়েছে। ভারতবাসী গর্ব করে যে তাদের দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। ভারতে নিয়মিত নির্বাচন হয় এবং সে নির্বাচনে সরকার পরিবর্তন হয়। তবে গণতন্ত্র মানে তো শুধু নির্বাচন নয়, শক্তিশালী গণতন্ত্রের জন্য সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী হতে হবে। অসাম্প্রদায়িকতা তেমনই এক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং বিচারব্যবস্থা তেমনই এক প্রতিষ্ঠান। ভারতীয় সামাজিক-রাজনৈতিক ব্যবস্থা থেকে অসাম্প্রদায়িকতা অনেকটাই অপসারিত। বিপদাপন্ন মানুষের শেষ আশ্রয়স্থল আদালত। অনেক প্রতিষ্ঠানের অবক্ষয়ের মধ্যেও ভারতীয় বিচারালয় ছিল অন্যতম উজ্জ্বল প্রতিষ্ঠান। বাবরি মসজিদের সঙ্গে সম্পর্কিত দুটি রায়ে ভারতীয় বিচারব্যবস্থার সেই ঔজ্জ্বল্য দৃশ্যমান হয়নি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক, এটা আমাদের নিজেদের দেশের জন্য যেমন চাই, তেমনি চাই প্রতিবেশী ভারতের জন্যও। কারণ ভারতে যা কিছু ঘটে, আমরা চাই বা না চাই, তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়ে আমাদের দেশেও। মো. তৌহিদ হোসেন: সাবেক পররাষ্ট্রসচিব | 8 |
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মধ্যে আদর্শলিপি বই বিতরণ করেছে মানবিক টিম সিলেট।গতকাল সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুসহ শহীদ মিনারে আসা শিশুদের মধ্যে বই বিতরণ করা হয়। এ সময় শিশুদের আদর্শবান মানুষ গড়তে তাদের হাতে মোবাইল ফোন না দিয়ে আদর্শলিপি বই তুলে দেওয়ার আহ্বান জানান মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক পুলিশের নায়েক সফি আহমদ (পিপিএম)।তিনি বলেন, 'আমরা সমাজের পিছিয়ে পড়া অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। ২০২২ সালে এখন পর্যন্ত প্রায় ৩০ জন অসহায় শিক্ষার্থীর ভর্তি ও পড়ালেখার দায়িত্ব নিয়েছে মানবিক টিম সিলেট। শিক্ষাবৃত্তি পাশাপাশি আমরা ছিন্নমূল ও অসহায় দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিয়ে কাজ করি। মানবিক টিম সিলেট শিক্ষা, চিকিৎসা, অক্সিজেন, খাদ্য সামগ্রী বিতরণ, রক্তদান কর্মসূচি, গৃহনির্মাণ, এতিমখানায় সহায়তাসহ নানাবিধ কার্যক্রম অব্যাহত আছে, ইনশাআল্লাহ থাকবে।' | 6 |
প্রথমবার ঢাকা সফরে এসেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ফিফা প্রেসিডেন্ট। বাংলাদেশ প্রধানমন্ত্রীকে ফিফার পক্ষ থেকে তিনি উপহার দেন শেখ হাসিনা লেখা ১০ নম্বর জার্সি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফিফা প্রেসিডেন্টতে জার্সি উপহার দেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। চারজন সঙ্গী নিয়ে বাংলাদেশের এসেছেন ইনফান্তিনো। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুপুর সোয়া ১২টায় মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে যান তিনি। সেখান থেকে বেলা ২টা ২০ মিনিটে পাঁচ তারকা হোটেল সোনারগাওয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছেন। প্রথমবার ঢাকায় পা দিলেও মাত্র ১৫ ঘণ্টা বাংলাদেশে থাকবেন তিনি। বিকাল পাঁচচার বিমান লাওসের উদ্দেশ্যে রওয়া দেবেন ফিফা সভাপতি। তৃতীয় ফিফা প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফরে আসলেন তিনি। এর আগে ১৯৮০ সালে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ। ২০০৬ ও ২০১২ সালে দুবার আসেন সেপ ব্ল্যাটার। | 12 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.