text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সৌদি আরবের বাইরে থেকে যাওয়া ওমরা পালনকারীদের নতুন করে পাঁচটি নিয়ম বাধ্যতামূলকভাবে পালন করতে হবে। বৃহস্পতিবার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের টুইটার একাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ওমরার ছয় ঘণ্টা আগে ওমরা পালনে ইচ্ছুক সকল বিদেশী নাগরিককে মক্কায় ইনাইয়া সেন্টারে (কেয়ার সেন্টার) উপস্থিত হতে হবে। সেখানে তাদের টিকার অবস্থা নিশ্চিত করা হবে এবং তাদের হাতে যাবতীয় তথ্যযুক্ত ডিজিটাল রিস্টব্যান্ড পরিয়ে দেয়া হবে। সেখান থেকে তাদের আল-শুবাইকা অ্যাসেম্বলি সেন্টারে জড়ো করে যাবতীয় তথ্য ও ওমরার জন্য অনুমোদন সত্যায়ন করা হবে। ওমরার জন্য মক্কায় আসার পর বিদেশী নাগরিকদের তিনদিন তাদের নির্ধারিত হোটেলেই কোয়ারেন্টিনে থাকার জন্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়। রমজান মাস শুরু হওয়ার পর প্রতিদিনই ওমরার জন্য অনুমতির সংখ্যা বাড়ছে। এর আগে করোনাভাইরাস সংক্রমণে বন্ধ থাকার পর গত বছর ৪ অক্টোবর ওমরা আবার চালু হলে 'ইতমারনা' অ্যাপের মাধ্যমে রমজানের আগ পর্যন্ত এক কোটির বেশি সৌদি ও বিদেশী নাগরিক ওমরা পালন করেছেন। সূত্র : সৌদি গেজেট | 3 |
মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নোঙর করার পর শাহ আমানত নামের একটি রো-রো ফেরি উল্টে যাওয়ার ঘটনায়চার সদস্যেরতদন্ত কমিটি গঠন করা হয়েছে।মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফএ তথ্য নিশ্চিত করেছেন। যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে উল্টে গেল ফেরি তিনি জানান, ফেরি উল্টে যাওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হককে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে ৫ নম্বর পন্টুনে আনলোড করার সময় ফেরিটি উল্টে যায়।ফেরিতে থাকা ১৭টি পণ্যবাহী ট্রাকের মধ্যে মাত্র ৩টি ট্রাক নামতে সক্ষম হলেও বাকি ১৪টি ট্রাক ও মোটরসাইকেল নিয়ে ফেরিটি উল্টে যায়। 'তলার ছিদ্র দিয়ে পানি ঢুকছিল ফেরিতে' বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, ফেরি উল্টে যাওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে। উদ্ধারকাজ করতে মুন্সিগঞ্জ থেকে প্রত্যয় নামে একটি উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, তাদের দুটি টিম উদ্ধারকাজ করছে। ঢাকা থেকে ৩টি টিমসহ মোট ৫টি টিম কাজ করছে। | 6 |
বাবা মিন্টু মিয়ার সঙ্গে গতকাল রোববার সকালে সীতাকুণ্ড পৌর সদরের উত্তর বাজারের একটি দোকানে চা-নাশতা খেতে এসেছিল শিশু সিয়াম (৮)। খাওয়া শেষে সোয়া ৮টার দিকে রাস্তা পার হওয়ার জন্য হাজেরা হ্যাভেন গার্ডেনের কাছে বাবার হাত ধরে দাঁড়িয়েছিল সে। এ সময় সেখানে দাঁড়িয়ে ছিল একটি মাছবাহী পিকআপ। ওই পিকআপে করে আসা আড়তের শ্রমিক মেহেদি হাসান জনিও (১৩) তাঁদের সামনেই ছিল। এমন সময় ঢাকামুখী মালবাহী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এই তিনজনকে চাপা দিয়ে পিকআপটিকে জোরে ধাক্কা দেয়।এ সময় ঘটনাস্থলেই নিহত হয় সিয়াম ও মেহেদি হাসান জনি। গুরুতর আহত জন সিয়ামের বাবা ভাঙ্গারি ব্যবসায়ী মিন্টু মিয়া (৩২)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রত্যক্ষদর্শী অশোক দাসের বর্ণনায় উঠে আসে দুর্ঘটনার এই চিত্র।বাগেরহাট জেলার চিতলমারী এলাকার বড়গুলি এলাকার বাসিন্দা মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সীতাকুণ্ড পৌর সদরের সোবাহানবাগ এলাকার কলোনিতে বসবাস করতেন। সেই কলোনিতে ছেলের লাশ বুকে জড়িয়ে ধরে গতকাল দুপুরে সোবাহানবাগ এলাকার কলোনি পাড়ার বাড়ির সামনে আর্তনাদ করছিলেন সিয়ামের মা সোনিয়া আক্তার। বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। এ সময় স্বজন ও প্রতিবেশীদের অনেককেও কাঁদতে দেখা যায়। তবে এসবের কিছুই ছোঁয়নি সিয়ামের দু বছর বয়সী বোন রাইমাকে। ভাই হারানোর শোকতাপ না বুঝে আপন মনেই খেলছিল শিশুটি।নিহত সিয়ামের জ্যাঠা মো. মন্টু মিয়া বাদশা জানান, কাভার্ড ভ্যানের চাপায় আহত তাঁর ভাই মিন্টু মিয়ার অবস্থা সংকটাপন্ন। তাঁকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে মন্টু মিয়া বলেন, 'কাজ শেষে যখন বাসায় ফিরতাম, তখন দৌড়ে এসে আমাকে জাপটে ধরতো সিয়াম।''আমি কী করে বুকের মানিককে কবরে শুইয়ে দেব?' বলে ডুকরে কেঁদে ওঠেন তিনি।পরে জানাজা শেষে স্থানীয় একটি কবরস্থানে তার দাফন করা হয়।এ দুর্ঘটনায় নিহত কিশোর মেহেদি হাসান জনির বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মেহেদীনগর এলাকায়। তাঁর বাবার নাম আলমগীর। সে বারৈয়ারহাট বাজারের চান্দিনা মাছের আড়তের কর্মচারী।কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. আমীর ফারুক গতকাল বিকেলে জানান, দুর্ঘটনায় নিহত দুই শিশুর লাশ আবেদনের প্রেক্ষিতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি মহাসড়ক থেকে কাভার্ডভ্যান ও মাছবাহী পিকআপ সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। | 6 |
২০১৯ সালে ১৪ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ বেশি। গত বছরের শেষ প্রাপ্তিকে (অক্টোবর-ডিসেম্বর) গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে ৭ লাখ। এ ছাড়া ২০১৮ সালের চেয়ে ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে টেলিকম খাতের প্রতিষ্ঠানটির মোট গ্রাহক এখন ৭ কোটি ৬৫ লাখ। আজ মঙ্গলবার প্রকাশিত ২০১৯ সালের আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন। ২০১৯ সালে ইন্টারনেট সেবা খাত থেকেই কোম্পানিটির আয় বেড়েছে ১৭ শতাংশ। মোট গ্রাহকের মধ্যে ৪ কোটি ৬ লাখ বা ৫৩ দশমিক ১ শতাংশ গ্রামীণফোনের ইন্টারনেট সেবা ব্যবহারকারী। কোম্পানিটি জানায়, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর-এই তিন মাসে কোম্পানিটি আয় করেছে ৩ হাজার ৬২০ কোটি টাকা, যা আগের বছর একই সময়ের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি জানায়, চতুর্থ প্রান্তিকে নেটওয়ার্ক উন্নয়নে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করেছে তারা। শেষ প্রান্তিকে নেটওয়ার্ক আধুনিকায়নের পাশাপাশি ৭১৫টি নতুন ফোর-জি সাইট করা হয়েছে। গত বছর শেষে গ্রামীণফোনের মোট নেটওয়ার্ক সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০৮। কর, ভ্যাট, ফোর-জি লাইসেন্স ফি, স্পেকটার্ম অ্যাসাইনমেন্ট ফি, ডিউটি ও ফি বাবদ ৮ হাজার ৫১০ কোটি টাকা প্রদান করেছে কোম্পানিটি, যা মোট আয়ের ৫৯ দশমিক ২ শতাংশ। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল প্যাট্রিক ফোলি বলেন, 'রেগুলেটরি দৃষ্টিকোণ থেকে গত বছর কঠিন সময়ের পার করেছে গ্রামীণফোন। তবে চমৎকারভাবে বাজার-পরিকল্পনা বাস্তবায়ন এবং নেটওয়ার্কে আমাদের শক্তিশালী অবস্থান ধরে রাখার মাধ্যমে ব্যবসায়িক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।' | 0 |
পিঠা বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। চিরায়ত সেই ঐতিহ্য নগরজীবন থেকে হারিয়ে যাওয়ার পথে। এ ঐতিহ্য সমুন্নত রাখতে শিল্পকলা একাডেমি আয়োজন করেছে পিঠা উৎসবের। গত বুধবার শিল্পকলা একাডেমির মাঠে ১০ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।এদিকে আয়োজন ব্যাপক হলেও বিভিন্ন অসংগতির কারণে হযবরল অবস্থায় রূপ নিয়েছে এই উৎসব। গতকাল শুক্রবার ছুটির দিনে অসংখ্য মানুষ এসেছিলেন উৎসবে, কিন্তু অধিকাংশেরই মুখে ছিল না মাস্ক। আবার উৎসব মাঠের ধুলো উড়ে মিশে যাচ্ছিল পিঠায়।পিঠার সঙ্গে বালু মিশে যাওয়ার বিষয়ে বিক্রমপুর বাহারি পিঠাঘরের স্বত্বাধিকারী আবুল কালাম বলেন, 'আমরা সব পিঠা পর্দা দিয়ে ঢেকে রাখি। তারপরও মাঠে অতিরিক্ত বালু থাকায় ভাজার সময় কিছু বালু তেলে পড়ে। ফুটন্ত তেল তো ঢেকে রাখার সুযোগ নেই।' এ সমস্যার সমাধান জানতে চাইলে তিনি বলেন, 'আমরা বলেছিলাম মেলার মাঠসহ পুরো জায়গাটি কার্পেটে মুড়িয়ে দিতে, কিন্তু কর্তৃপক্ষ আমাদের কথা শোনেনি।'এদিকে বাহারি নামে সাজানো পিঠাগুলো নামের কারণেই যেন বাড়তি দামে বিক্রি করা হয়। উৎসব অঙ্গনে ঘুরতে আসা রাফিয়া আক্তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, এই অঙ্গনের বাইরে বিভিন্ন দোকানে যেসব পিঠা ১০ থেকে ৩০ টাকায় বিক্রি হয়, তা নাম পাল্টে এখানে ২০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।নামের বাহারে দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে নোয়াখালী পিঠাঘরের কর্ণধার সোহাগ বাবুর্চি বলেন, 'যে পিঠা বাইরে ১০ টাকায় বিক্রি করতাম, এখানে ২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। স্টলে লাইটিং, মেলার সময়ে কারিগরের মজুরি বৃদ্ধি এবং আনুষঙ্গিক খরচ মিটিয়ে লাভ করতে চাইলে দাম বেশি নেওয়া ছাড়া উপায় নেই।দূরদূরান্ত থেকে পিঠা উৎসবে আসা দর্শনার্থীরা মেলার এত সব অব্যবস্থাপনা দেখে হতাশা প্রকাশ করেছেন। রামপুরা থেকে আসা জিয়াউল হক বলেন, এত ছোট জায়গায় অনেক মানুষ। এ ছাড়া ধুলার কারণে ১০ মিনিট অবস্থান করাই কষ্টকর।এত সব অব্যবস্থাপনা প্রসঙ্গে শিল্পকলা একাডেমির রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সুখ দেব চন্দ্র দাস বলেন, মেলায় অনেক মানুষ আসে, সবাইকে তো ধরে ধরে মাস্ক পরানো যায় না। মাঠের বালু এবং মেলার অন্য অনিয়ম নিয়ে তিনি বলেন, মাঠ রক্ষণাবেক্ষণের জন্য মাঝেমধ্যে পানি দেওয়া হয়। কিন্তু অতিরিক্ত মানুষের চাপ থাকায় ধুলা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ধুলা নিয়ন্ত্রণে উৎসবে অংশ নেওয়া ব্যবসায়ীদের পরামর্শ বিষয়ে তিনি বলেন, সে পরিকল্পনা নেই।এবারের মেলায় সারা দেশের বিভিন্ন অঞ্চলের পিঠাশিল্পীরা মোট ৫০টি স্টল নিয়ে হাজির হয়েছেন। ১৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই পিঠা উৎসব। | 6 |
বিশ্বের নতুন আতঙ্কের নাম করোনা ভাইারাস। এটি মহামরি ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। এ ভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। ক্ষতিগ্রস্থ হচ্ছে কোটি কোটি মানুষ। করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন পপসংগীতের স্টার লেডি গাগা। করোনার জন্য তহবিল গঠনে 'ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম' নামের ভার্চ্যুয়াল কনসার্টিই তত্ত্বাবধান করবেন অস্কারজয়ী তারকা গাগা। গ্লোবাল সিটিজেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে বড়সড় এই ডিজিটাল ইভেন্ট আয়োজন করছে। যা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কার্যত ইভেন্টটি বিশ্বব্যাপী শিল্পীদের এক করে দেবে। ইভেন্টে অংশগ্রহণকারী শিল্পীদের তালিকায় বলিউডের শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপরার নামও রয়েছে। দু গ্লোবাল সিটিজেন তাদের টুইটার পেজে সম্প্রতি একটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, 'আমরা ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম ইভেন্টটি ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত। ১৮ এপ্রিল এটি বিশ্বব্যাপী সম্প্রচারিত হবে। লেডি গাগা, আপনাদের প্রিয় শিল্পী ও কৌতুক অভিনেতা-সবার সহযোগিতার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও (হু) এবং স্বাস্থসেবা কর্মীদের সমর্থনে কভিড-১৯-এর এ সংকট মুহূর্তে এমন একটি ইভেন্ট হতে চলেছে। ইভেন্ট থেকে যে অর্থ পাওয়া যাবে, সেগুলো হু-এর তহবিলে যাবে। এগুলো স্বাস্থ্যকর্মীদের ও আমাদের আঞ্চলিক অংশীদারদের তাদের কমিউনিটিকে সাহায্যে করার ক্ষেত্রে সহায়তা করবে।' প্রিয়াংকা চোপড়াও সম্প্রতি তার ইনস্টাগ্রাম পেজে ঘোষণাটি পোস্ট করেছেন ও লিখেছেন, 'আমরা বাসায় থেকে সংগীত এবং উদযাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও ফ্রন্ট লাইনে থাকা কর্মীদের সম্মান জানাব।' জানানো হয়েছে এক রাতের এ বিশেষ আয়োজনে উপস্থাপনা করবেন জিমি ফ্যালন, জিমি কিমেল ও স্টিভেন কোলবেয়ার। এছাড়া লেডি গাগা, কোল্ড প্লে, এলটন জন, বিলি এইলিশ, স্টিভ ওন্ডারসহ আরো অনেকে পারফর্ম করবেন। এবিসি, এনবিসি, সিবিএসসহ বিশ্বব্যাপী অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠানটি বিকাল ৫টায় দেখানো হবে বলে প্রিয়াংকা তার পোস্টে এসব তথ্য শেয়ার করেছেন। শাহরুখ খান, লেডি গাগা ছাড়াও সেলিব্রেটি তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন অ্যালানিস মরিসেট, আন্দ্রেয়া বোচেলি, বিলি এইলিশ, ক্রিস মারটিন, ইদ্রিস এবং সাবরিনা এলবা, জন লিজেন্ড, কেরি ওয়াশিংটনসহ অনেকে। | 2 |
প্রয়াত শিক্ষক ও সাহিত্যিক সুধাংশু নাথ মণ্ডলের আদ্যশ্রাদ্ধরোববারঅনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের নিজ বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান দর্শন ও বিদেহী আত্মার মঙ্গল কামনা এবং দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে। প্রয়াত সুধাংশু নাথ মণ্ডল সমকাল অনলাইন বিভাগের বার্তা সম্পাদক গৌতম বি. মণ্ডলের বাবা। অনুষ্ঠানে যোগদানের জন্য সুধাংশু নাথ মণ্ডলের শুভানুধ্যায়ীদের নিমন্ত্রণ জানিয়েছেন তার স্ত্রী তপতী রানী মণ্ডল, ছেলে স্বপন কুমার মণ্ডল, গৌতম বি. মণ্ডল, মেয়ে সবুজ রানী, লিপি রানী ও ইতি রানী। ২১ নভেম্বর রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে সুধাংশু নাথ মণ্ডল (৮০) মারা যান।তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।২২ নভেম্বর বিকেলে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সুধাংশু নাথ মণ্ডল সুন্দরগঞ্জউপজেলার ঘগোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০০২ সালে শিক্ষকতা পেশা থেকে তিনি অবসরে যান। তিনি নিয়মিত লেখালেখি ও সাহিত্য চর্চা করতেন। তার লেখা যষ্ঠ ও সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ বই রয়েছে। এছাড়া বাংলা সাহিত্যের ২টি বই প্রকাশ পেয়েছে এবং একটি অসমাপ্ত রয়েছে। | 6 |
শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। হাসপাতালের প্রবেশপথ, ডেলিভারি ওয়ার্ড ও মহিলা ওয়ার্ডের আশপাশসহ যত্রতত্র ফেলা রাখা হয়েছে আবর্জনা। হাসপাতালটির বর্জ্য অপসারণে সঠিক কোনো ব্যবস্থাপনা না থাকায় দীর্ঘদিন জমে থাকা আবর্জনায় নোংরা হচ্ছে পরিবেশ। এতে মশার উপদ্রব বেড়েছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা নিচ্ছে রোগীরা।হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জাজিরা পৌরসভাকে বিষয়টি জানানো হলেও বর্জ্য অপসারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন রোগী হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিচ্ছে। এ ছাড়া করোনাভাইরাসের টিকা কার্যক্রম চলছে। এতে টিকা নিতে নিয়মিত হাসপাতালে আসছে অনেকে। এই বিপুলসংখ্যক রোগীর ব্যবহৃত ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে হাসপাতালের কমপ্লেক্সে। পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতাল ভবনে জমে থাকা ময়লা প্রতিদিন পরিষ্কার করে ক্যাম্পাসের কিছু নির্দিষ্ট জায়গায় জমা করে রাখেন। তবে পৌরসভা জমে থাকা ময়লা অপসারণ না করায় পরিবেশ নোংরা হচ্ছে।আজ বুধবার সকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতাল ভবনের সামনের সড়ক ও মাঠ বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। তবে হাসপাতালের দেয়াল ঘেঁষে স্তূপ করে রাখা হয়েছে ময়লা। ডেলিভারি ও মহিলা ওয়ার্ডের পাশে জমিয়ে রাখা হয়েছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এই স্তূপের পাশে ডেলিভারি ওয়ার্ডে ব্যবহৃত সিরিঞ্জ, সুঁই, গজ ব্যান্ডেজসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসামগ্রী ফেলছেন নার্স ও রোগীর স্বজনেরা। এ ছাড়া হাসপাতাল ভবনের চারপাশে অপরিকল্পিতভাবে যত্রতত্র ফেলা হচ্ছে চিকিৎসা বর্জ্যসহ বিভিন্ন আবর্জনা। অস্বাস্থ্যকর পরিবেশে ময়লার স্তূপঘেঁষা সরু রাস্তা দিয়ে চলাফেরা করছে অনেকে। ময়লা আর দুর্গন্ধঘেঁষা কয়েকটি কক্ষে চিকিৎসা নিচ্ছে রোগীরা।হাসপাতালে চিকিৎসাধীন রাবেয়া বেগম বলেন, 'হাসপাতালের চারপাশ থেকে বর্জ্যের গন্ধে ও অতিরিক্ত মশার উৎপাতের কারণে ঠিকমতো ঘুমাতে পারি না। হাসপাতালে এসেছি সুস্থ হতে, কিন্তু এখানে এসে আরও বেশি অসুস্থ বোধ করছি।'চিকিৎসাধীন এক রোগীর স্বজন নাসরিন আক্তার বলেন, 'রোগী নিয়ে এসেছি, কিন্তু এখন নিজেই অসুস্থ বোধ করছি। ভবনের চারপাশে ময়লার পাহাড় তৈরি করে রাখা হয়েছে। এতে তীব্র গন্ধ সৃষ্টি হয়েছে। এমন দুর্গন্ধে এখানে থাকা অস্বস্তিকর। সঙ্গে মশার উৎপাত তো রয়েছেই।'পথচারী জাহিদুল হক বলেন, 'হাসপাতালে মানুষ আসে সুস্থ হতে, কিন্তু জাজিরা হাসপাতালের পাশ দিয়ে যারা চলাচল করে, তারাও বিভিন্ন রোগ-বালাইয়ে আক্রান্ত হতে পারে। তা ছাড়া এসব ময়লা-আবর্জনার স্তূপে কুকুর-বেড়াল নিয়মিত ঘোরাফেরা করে। সেই কুকুর-বেড়াল আবার মানুষের মধ্যে আসছে। এতে করে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।'পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা সংগঠন বিডি ক্লিন জাজিরা টিমের সমন্বয়ক পলাশ খান বলেন, 'চিকিৎসাকেন্দ্র হচ্ছে মানুষকে সচেতন করার অন্যতম স্থান। আর হাসপাতালে বর্জ্য অপসারণের এমন অব্যবস্থাপনা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আশা করি কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণসহ এর সঠিক ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেবে।'জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিজস্ব ব্যবস্থাপনায় বর্জ্য অপসারণের কোনো সুযোগ নেই। পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা-আবর্জনা পরিষ্কার করে একটি নির্দিষ্ট স্থানে জমা করেন। যাবতীয় বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পৌরসভার হাতে। হাসপাতালের পক্ষ থেকে একাধিকবার লিখিতভাবে জাজিরা পৌরসভা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে জাজিরা পৌর মেয়র ইদ্রিস মাদবরের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'পৌরসভা থেকে একটি ডাম্পিং ইয়ার্ড তৈরি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে একটু সময় লাগবে। তার আগে বিকল্প ব্যবস্থায় বর্জ্য অপসারণের চেষ্টা চলছে। হাসপাতাল যেহেতু একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, তাই অগ্রাধিকার ভিত্তিতে ময়লা পরিষ্কারের ব্যবস্থা করা হবে।' | 6 |
বিদ্রোহী প্রার্থীদের পরে আর দলীয় মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভবিষ্যতে কোথাও যদি দলের সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহীদের নাম পাঠায় বা সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কোনো জেলা, উপজেলা এমনকি জনপ্রতিনিধিও কোনো বিদ্রোহীর পক্ষে কাজ করে, ইন্ধন দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। সহযোগী সংগঠনগুলোর সম্মেলন নিয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বৈঠকে সহযোগী সংগঠনের বিষয়ে কোনো আলাপ হয়নি। আমাদের দলের কিছু ইউনিটের সম্মেলনের বিষয়ে আলোচনা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়রকে দল থেকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে তিনি সাংবাদিকদের জানান, শুধু গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক পদ থেকেই নয়, দলের সাধারণ সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে দলীয় ফোরামে সকলের মতামত চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সবাই জাহাঙ্গীরকে বহিষ্কারের পক্ষে মত দেন। সূত্র : বাসস | 9 |
নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শাকিব খান রানার নামে বা তাঁর ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব বা তাঁদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে। চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআরে পাঠাতে হবে। ব্যাংক হিসাবের পাশাপাশি তাঁদের নামে যেকোনো সঞ্চয়ী হিসাব চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এমনকি বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তা জমা দিতে হবে। চিঠিতে শাকিব খান রানার পরিচয় দেওয়া হয়েছে অভিনেতা হিসেবে। পিতার নাম আবদুর রব, মাতা রোজিয়া বেগম, স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের মুকসুদপুর। বর্তমান ঠিকানা গুলশান ২। আয়কর অধ্যাদেশের ১৯৮৪-এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে এই হিসাব তলব করেছে এনবিআর। আয়কর ফাঁকির অনুসন্ধানের জন্য এই ধারা ব্যবহার করে থাকে এনবিআর। ২০১৯ সালে অভিনয়শিল্পী ক্যাটাগরি থেকে তৃতীয় সর্বোচ্চ করদাতা হন শাকিব খান। | 0 |
ভারতের ঝাড়খন্ড রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি-রাষ্ট্রীয় জনতা দল জোটের মধ্যে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। ঝাড়খণ্ডের ২৪টি জেলা সদরে চলছে গণনা। রাজ্যের ৮১ টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার ৪১টি। এখনো পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে তিন দলের জোট এগিয়ে রয়েছে ৩৯ আসনে (ঝাড়খন্ড মুক্তি মোর্চা-২৪, কংগ্রেস-১১, আরজেডি-৫) এবং বিজেপি এগিয়ে রয়েছে ৩১ আসনে। বিরোধীরা ক্ষমতায় আসলে সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হতে পারেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা এবং রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু রাজ্যের দুইটি বিধানসভা কেন্দ্রেই (দুমকা ও বারহাইট) প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে পিছিয়ে রয়েছেন হেমন্ত। গত ৩০ নভেম্বর থেকে পাঁচ দফায় ভোটগ্রহণ হয় ঝাড়খন্ডে। মাওবাদীদের চোখ রাঙানির মধ্যেই ২০ ডিসেম্বর তা শেষ হয়। বুথ ফেরত জরিপ ইতিমধ্যেই বিজেপির ভরাডুবির ইঙ্গিত মিলেছে। জরিপে বলা হয় দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর গদিতে ফেরার কোনো সম্ভাবনা নেই রঘুবর দাস'এর। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) নিয়ে দেশজুড়ে মোদি বিরোধী বিক্ষোভ অব্যাহত। শুধু বিরোধী নয়, বিজেপির শাসকদলগুলোও এই ইস্যুতে প্রধানমন্ত্রীর পাশে থাকছে না। ইতিমধ্যেই বিরোধী জোটের অনড় মনোভাবের কারণে মহারাষ্ট্রের সরকার গঠন হাতছাড়া হয়েছে বিজেপির। হরিয়ানাতেও বিজেপি এককভাবে সরকার গড়তে পারেনি। এই পরিস্থিতিতে ঝাড়খন্ডও যদি হাতছাড়া হয় তবে আগামী কয়েক মাসের মধ্যে দিল্লি ও বিহার বিধানসভা ভোটে গেরুয়া শিবির বড় বিপদের মুখে পড়তে পড়ব বলেই রাজনৈতিক মহলের ধারণা। বিডি প্রতিদিন/ফারজানা | 3 |
একেই বলে গোদের ওপর বিষ ফোঁড়া। একদিকে তাপমাত্রা পৌঁছে গেছে ৫০ ডিগ্রিতে। তার উপর আগুনের তাপ। তাপপ্রবাহে দাবানল লেগেছে। তাই পশ্চিম কানাডার বিভিন্ন অঞ্চল থেকে সরিয়ে ফেলা হল বাসিন্দাদের। খবর জি নিউজের। গত সপ্তাহ থেকে তাপমাত্রা যে হারে বেড়েছে, তাতে মৃত্যু হয়েছে প্রায় ২৩০ জনের। আশঙ্কার জনক অবস্থা ৬৯ জনের। তার ওপর গরমের দোসর হল দাবালন। যাতে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সংবাদসূত্রে জানা গিয়েছে, বিরাটাকারে দাবানল লেগেছে ব্রিটিশ কলোম্বিয়ার একাধিক জায়গায়। এই তাপপ্রবাহ যে কতদিন চলবে তা নিয়ে শঙ্কায় স্থানীয়রা। ঝলসে যাচ্ছে সব কিছু। তাপ প্রবাহে এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল। এমনকি টিকাকরণও বন্ধ। দিনের বেলা বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। আগুনে বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাপপ্রবাহ থাকায় আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। রাত দিন কাজ করে যাচ্ছে দমকল কর্মীরা। | 3 |
রাত পোহালেই মুক্তি পেতে চলেছে বহুল প্রত্যাশিত দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা 'কেজিএফ: চ্যাপ্টার ২ '। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে সিনেমাটি।বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের প্রতিবেদনে জানা যায়, 'কেজিএফ: চ্যাপ্টার ২' সিনেমার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩৪৫ কোটি রুপিতে। কর্ণাটকে এই সিনেমার মুক্তি-পূর্ব ব্যবসা ১০০ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৭৮ কোটি রুপি, তামিলনাড়ুতে ২৭ কোটি রুপি, কেরালায় ১০ কোটি রুপি, হিন্দি বেল্ট থেকে ১০০ কোটি রুপি এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩০ কোটি রুপি। ১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয়ের সম্ভাবনা রয়েছে। মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিংয়েই সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি দিয়েই 'কেজিএফ: চ্যাপ্টার ২' আয় করেছে ২৫ কোটি রুপির বেশি।এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি 'কেজিএফ: চ্যাপ্টার ওয়ান'। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে, দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। আগামীকাল ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কেজিএফ: চ্যাপ্টার ২ '। 'কেজিএফ'-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার যশ। আরও রয়েছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডনের মতো অভিনয়শিল্পীরা।কেজিএফ সম্পর্কিত আরও পড়ুন:চমকে ভরা কেজিএফ, কোথায় থামবে ব্যবসা'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর প্রচারে দিল্লিতে তারকারারেকর্ড ভাঙছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'মুক্তির আগেই ৭ কোটি রুপির টিকিট বিক্রি | 2 |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার জন্য নেই নির্দিষ্ট স্থান ও ডাম্পিং স্টেশন। তাই পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে পৌর সদরের প্রধান সড়কের পাশে ও তিতাস নদীতে। এতে দূষিত হচ্ছে তিতাসের পানি। তা ছাড়া এসব ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী।স্থানীয় বাসিন্দারা বলছেন, পৌর প্রশাসনের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার জন্য পৌরসভার নিজস্ব কোনো জায়গা নেই। নেই কোনো ডাম্পিং স্টেশন। তাঁদের দাবি, তিতাসের দূষণ বন্ধ করতে এবং ময়লা-আবর্জনা ফেলার জন্য একটি সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলা হোক। অন্যদিকে পৌরসভা বলছে, পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ময়লা-আবর্জনা ফেলার জন্য ইতিমধ্যে ১৩ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে এবং ডাম্পিং প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই পৌরবাসী এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে।পৌরসভার মাঝিকাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, ময়লা-আবর্জনা তিতাস নদীর পাড় ও নদীতে ফেলা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরসভা কর্তৃপক্ষ এখানে আবর্জনা ফেলছে। তা ছাড়া বাজারের মাছ, মুরগির পচা নাড়িভুঁড়ি, নষ্ট সবজি, বাসাবাড়ির সব ধরনের আবর্জনা ফেলা হচ্ছে। এতে দূষিত হচ্ছে তিতাসের পানি। চারদিকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বৃষ্টি এলে আবর্জনার পচা পানি পথচারীদের ভোগান্তি আরও বাড়িয়ে দেয়।নবীনগর পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে নবীনগর পৌরসভা খ শ্রেণি থেকে বর্তমানে ক শ্রেণিতে উন্নীত হয়েছে। ২০১৬ সালে নবীনগর পৌর এলাকার কনিকাড়া সেতুসংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা ফেলার জন্য ৩৬৫ শতক জায়গা অধিগ্রহণ করা হয়। সেখানেই ডাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। দ্রুত তা চালু হবে।মাঝিকাড়া বাজারের ফার্নিচার ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, 'পৌরসভার ময়লা-আবর্জনার গন্ধে দোকানে বসে থাকতে পারছি না। আমার মতো সব ব্যবসায়ীর একই সমস্যা। পৌর মেয়র যদি দ্রুত এই ভাগাড় স্থানান্তর না করেন, আমাদের এখানে ব্যবসা করা খুবই কঠিন হবে।'মাঝিকাড়া গ্রামের অটোরিকশাচালক রমজান মিয়া বলেন, 'ময়লার গন্ধে পৌরসভার রাস্তায় অটোরিকশা চালাইতে পারি না। আমরা গরিব মানুষ, মুখ খুইল্লা মেয়র, কমিশনারের বিরুদ্ধে কোনো কথা কইবার পারি না। এই ময়লা সরানো খুবই দরকার। রাস্তার ময়লা নদীতে যায়। এতে নদীর পানিও দূষিত হচ্ছে। তাই নদীর পানিতে গোসল করে অনেকেরই বিভিন্ন ধরনের রোগ হইতাছে।'নাম প্রকাশ না করার শর্তে নবীনগর খাদ্যগুদামের এক কর্মকর্তা বলেন, 'আবর্জনার স্তূপের জন্য নদীর ঘাটে তীব্র দুর্গন্ধ। নৌকা থেকে গুদামে মালামাল আনা-নেওয়া করার সময় দুর্গন্ধে শ্রমিকেরা কাজ করতে পারেন না। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পৌর কর্তৃপক্ষকে জানিয়েছি।'এ বিষয়ে জানতে চাইলে নবীনগর পৌরসভার মেয়র বলেন, পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ময়লা-আবর্জনা ফেলার জন্য ইতিমধ্যে ১৩ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে এবং ডাম্পিং প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই পৌরবাসী এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে। | 6 |
যশোরে আরও ২৩ হাজার ৪০০ ডোজ ফাইজারের টিকা এসেছে। শিক্ষার্থীদের টিকা দান কর্মসূচি সফল করতে এসব টিকা পাঠানো হয়েছে। এদিকে শুরুতে শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার্থীসহ অন্য শ্রেণির ব্যাপারেও চলছে কাজ।যশোরে এক লাখ পাঁচ হাজার ৬৪৯ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে করোনা টিকার আওতায় আনা হবে। আজ প্রথম দিন ১ হাজার ২০০ শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার এসব তথ্য নিশ্চিত করেছে যশোরের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ।সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোরে প্রথম ধাপে ১৮ হাজার ৭২০ ডোজ ফাইজারের টিকা এসেছিল। এ নিয়ে দুই দফায় ৩৯ হাজার ১২০ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে জেলাটিতে। তার মধ্যে ১৫ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এরই মধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সে লক্ষ্যে নতুন করে ফাইজারের ২৩ হাজার ৪০০ টিকা পাঠানো হয়েছে।সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, পিটিআই কেন্দ্রে ৬টি বুথ স্থাপন করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সে লক্ষ্যে ১৩ জন ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছেন। শিক্ষা বিভাগের পাঠানো তালিকার ভিত্তিতে আপাতত দুটি বুথে টিকা দান কর্মসূচি চলবে। সে হিসাবে অতিরিক্ত একজন করে মোট ৫ জন ভ্যাকসিনেটরকে রাখা হবে কেন্দ্রে। পরে চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বুথ সংখ্যা বাড়ানো হবে।যশোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম গোলাম আযম জানিয়েছেন, আপাতত এইচএসসি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সে ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডের দুটি ফটোকপি এবং স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো একটি ফরম পূরণ করলেই মিলবে টিকা।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম গোলাম আযম জানান, যারা এ মুহূর্তে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে তাদের ক্ষেত্রে শিক্ষা মহাপরিচালকের দপ্তর থেকে স্বাস্থ্য সুরক্ষা বিভাগে তালিকা পাঠানো হচ্ছে। পরবর্তীতে স্বাস্থ্য সুরক্ষা বিভাগ মোবাইলে খুদে বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে টিকার বিষয়ে পরিপূর্ণ তথ্য জানাবে। এরই মধ্যে সে কার্যক্রমও শুরু করা হয়েছে বলে জানান তিনি।শিক্ষা কর্মকর্তা একে এম গোলাম আযম আরও জানান, মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্ব স্ব বিদ্যাপীঠের প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো সম্পন্ন হলে ১২ থেকে ১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীই টিকার আওতায় আসবে। সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের ফরম পর্যায়ক্রমে সব কলেজ এবং পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠানো হবে। | 6 |
আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে বোমা হামলায় দায় স্বীকার করেছেইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) গ্রুপ। শুক্রবার জুমার নামাজের পর এই হামলার ঘটনা ঘটে। এতে ৫০ জন নিহত হয়েছেন। শুক্রবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জিহাদি গোষ্ঠীটি বলেছে, মসজিদের ভেতরে জড়ো হওয়া শিয়া মুসলমানদের ভিড়ের মধ্যে একজন আইএস আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে। খবর এএফপির। তবে দ্বিতীয় বিবৃতিতে আইএসকে বলছে,'হামলার অপরাধী একজন উইঘুর মুসলিম।' যাদেরকে তালেবান যোদ্ধারা আফগানিস্তান থেকে বিতারিত করে দিয়েছিল। কুন্দুজ আফগানিস্তান ও তাজিকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থান। তালেবান ক্ষমতা দখলের পর এই স্থানটি ভয়াবহ সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এখানকার শিয়া মুসলমানরা প্রায় সুন্নি চরমপন্থিদের হিংসাত্মক হামলা শিকার হন। হাসপাতাল, মসজিদ, সভা সমাবেশ ও যানবাহনসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। এর কয়েকদিন আগে কাবুলের একটি মসজিদে হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার পর আবার এই সহিংসতার ঘটনা ঘটল। | 3 |
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আমরা যদি জিয়াউর রহমানের জীবনাদর্শকে লালন করি, তাহলে যে কোনো প্রতিকূলতায় সফল হওয়া সম্ভব। আজকে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার খড়গ। গুম-খুনের শিকার হাজার হাজার নেতাকর্মী। এখন সবাই যদি নিজেদের মধ্যে বিভেদে না জড়িয়ে ঐক্যবদ্ধ হই, একসঙ্গে আন্দোলন করি, বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ। আজ বিকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন। বিডি প্রতিদিন/আরাফাত | 6 |
স্বামী কেইথ আর্বান ও দুই সন্তান সানডে রোজ (১২) এবং ফেইথ মার্গারেট (৯) এর সঙ্গে বাস করেন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের টেনেসিতে থাকেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। করোনা ভাইরাস মহামারির কারণে সব কিছু বন্ধ থাকায় অনেকের মতো নিকোল কিডম্যান তার পরিবার নিয়ে কোয়ারেন্টাইন জীবন পার করছিলেন। সম্প্রতি বিমান চলাচল সীমিত আকারে শুরু হওয়াতে ৫৩ বছর বয়সী এই অভিনেত্রী অস্ট্রেলিয়াতে এসে মায়ের সঙ্গে মিলিত হন। আর সেই মিলনের আবেগ তিনি ছড়িয়ে দেন নিজের ইন্সটাগ্রামে। গত আট মাস পর নিকোল কিডম্যান তার মা জেনেলিকে জড়িয়ে ধরতে পারলেন। সেই অনুভূতি শেয়ার করে ইন্সটাগ্রামে কিডম্যান লেখেন, আট মাস পর মাকে জড়িয়ে ধরলাম সত্যি ভালো লাগছে। আমি তার ৮০তম জন্মদিনে থাকতে পারিনি। তবে এখন আমি তার সঙ্গে। শুধু দেখা করার জন্যই নয়, অস্ট্রেলিয়াতে তিনি উড়ে গেছেন কাজের জন্যও। তার নতুন টিভি সিরিজ নাইন পারফেক্ট স্ট্রেঞ্জার্স' এর কাজ সেখানেই হবে। প্রসঙ্গত, তবে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যবিধি অনুসারে, সেখানে পৌঁছানোর পর নিকোল কিডম্যানকে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। তারপর অস্ট্রেলিয়ার সাউদার্ন হাইল্যান্ডে নিজের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে মিলতে পেরেছেন দুবার অস্কার জয়ী এই অভিনেত্রী। | 2 |
বান্দরবানের রাজবিলা আওয়ামী লীগের এক সমর্থককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ওই সমর্থকের নাম ক্য চিং থোয়াই মারমা (২৭)। শনিবার দিবাগত রাতে রাজবিলা ইউনিয়নের নং রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ক্য চিং ওই এলাকার তাউ থোয়াই মারমার ছেলে। শনিবার রাত দুটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ক্য চিংকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। ভোরে প্রায় এক কিলোমিটার দূরে ৫ নং রাবার বাগান এলাকায় স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রাজ বিলার ইউপি চেয়ারম্যানকে অং প্রু মারমা জানান নিহত ক্য চিং আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। এদিকে ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর থানা ও রাজবিলা পুলিশ ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। ওই এলাকায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। এলাকার লোকজন জানায়, ক্য চিংকে রাতে অপহরণের পর সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করে। তার বুকে পিঠে পাঁচটিগুলির দাগ রয়েছে। ঘটনার জন্য আওয়ামী লীগ জনসংহতি সমিতিকে দায়ী করলেও জনসংহতির পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য গত ৯ মে ওই এলাকায় সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এর আগে গত ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। অপহরণ করা হয় ফোলাধন তংচঙ্গা নামের অপর কর্মীকে। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। | 6 |
পাকিস্তানের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য সৌদি নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ করাচি বন্দরে এসে ভিড়েছে। এ সামরিক মহড়ার নাম দেয়া হয়েছে 'সামরিক সহযোগিতা জোরদার'। মহড়ার দিন তারিখ এখনো প্রকাশ করা হয়নি এবং ধারণা করা হচ্ছে দু'পক্ষের বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এ মহড়ার উদ্দেশ্য। পাকিস্তানের ইমরান সরকার জনগণের আস্থা অর্জনের জন্য এ ধরনের সামরিক মহড়াকে বেছে নিয়েছে যাতে সন্ত্রাসীদের মোকাবেলায় সরকারের শক্তি ও আন্তরিকতার প্রমাণ দেয়া যায়। আকাশ, স্থল ও নৌপথে অন্য দেশের সঙ্গে পাকিস্তানের যৌথ সামরিক মহড়ার অন্যতম একটি প্রভাব হচ্ছে অন্য সব কিছুর তুলনায় সামরিক ক্ষেত্রে বাজেট বাড়ানো। গত বছরের এক পরিসংখ্যানে দেখা গেছে, পাক সেনাবাহিনীর বাজেটের পরিমাণ সাত শতাংশ বেড়েছে। সূত্র: আল-আরাবিয়া। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 3 |
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম (ধানের শীষ) মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবারের নির্বাচনে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৬ হাজার ৬৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) বেলাল হোসেন (জগ) পেয়েছেন ৫ হাজার ৬৪২ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত (নৌকা) এনামুল হক রানা পেয়েছেন ১ হাজার ২৯ ভোট। মেয়র পদে প্রার্থী ছিলেন ৪ জন। অপর স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ আলী (মোবাইল ফোন) পেয়েছেন ৩০৪ ভোট। এ পৌর নির্বাচনে মোট ভোট পড়েছে শতকরা ৮১ দশমিক ৬৭ শতাংশ। ১৬ হাজার ৭৬৩ জন ভোটারের (৮ হাজার ৬০৬ জন নারী ও ৮ হাজার ১৫৭ জন পুরুষ) মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১৩ হাজার ৬৬১ জন। দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। | 6 |
এবার টালিউডের ছবিতে অভিষেক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের। ছবির নাম 'ডিকশনারি'। এটি নির্মাণ করছেন ভারতের পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য দিয়েছে। মোশাররফ করিম ছাড়াও এই ছবিতে থাকছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চ্যাটার্জি। জানা গেছে, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভা সদস্য নুসরাত জাহানকে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তার অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। 'ডিকশনারি' বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প 'বাবা হওয়া' ও 'স্বামী হওয়া' অবলম্বনে তৈরি। ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, 'ফেব্রুয়ারিতে এর দৃশ্যধারণ শুরু হবে। প্রায় এক দশক পর আবার পরিচালনায় ফিরছি।' এর আগে 'রাস্তা', 'তিস্তা' ও 'তারা' পরিচালনা করেন ব্রাত্য। 'ডিকশনারি' তার পরিচালিত চতুর্থ ছবি। | 2 |
রেজাউল করিম এটমকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে বরগুনা জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ মার্চ) সকালে আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী তিন বছরের জন্য ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ২৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে শূন্যপদ পূরণ করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। প্রকাশিত ২৮ জনের অন্যরা হলেন সহসভাপতি সাহাবুদ্দিন সাবু, হুমায়িন কবির, আবু জাফর, মাসুদ আলম, এলমান উদ্দিন আহমেদ সুহাদ, তৌহিদ মোল্লা, জহুরুল ইসলাম লিটন, আরিফ হোসেন মোল্লা। যুগ্ম সম্পাদক জুনাইদ হোসেন জুয়েল, মাহমুদুল আজাদ রিপন, আক্তারুজ্জামান বাহাদুর। সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন রাসেল, আমিরুল ইসলাম মিলন, আক্তারুজ্জামান রকিব, আব্দুর রহিম মোল্লা, জুবায়ের আদনান অনিক। প্রচার সম্পাদক আনিসুজ্জামান তুহিন, গ্রন্থনা-প্রচারণা সম্পাদক মাহমুদুল বারী রনি, অর্থ সম্পাদক বায়েজিদ হাসান সোহান, শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক মহসিন মিয়া, আইনবিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সমাজকল্যাণ সম্পাদক ইলিয়াস আকন, বিজ্ঞান তথ্যবিষয়ক সম্পাদক আবু হানিফ দোলন, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকি, ধর্মবিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন বেপারী। | 6 |
চলছে 'নিউ নরমাল' সময়। জীবনযাত্রা এখন সুনিয়ন্ত্রিত। কিন্তু কল্পনার ডানা বন্ধ করার সাধ্য আছে কার! আধুনিক বিজ্ঞান বলছে, ফ্যাশনে এমন কিছু রং ও মোটিফ আছে, যা মুহূর্তেই কল্পনার জগৎকে উদ্দীপ্ত করে, মন সতেজ করে ও ইতিবাচক ভাবনাকে উৎসাহিত করে। কল্পনা ও বাস্তবতার এই রহস্যময় বিন্দুকে অনুপ্রেরণায় রেখে তেমন কিছু রং ও ডিজাইন নিয়ে সম্প্রতি ঈদুল আজহার কালেকশন বাজারে নিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান ফ্যাশন ব্র্যান্ড লা রিভ। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ইতিবাচক ফ্যাশনে লুসিড বা পিংকিশ-ল্যাভেন্ডার রং বিশ্বজুড়ে সমাদৃত। লুসিডের একটি বড় বৈশিষ্ট্য হলো, এই রঙের সঙ্গে যে প্যাস্টেল ও আর্দি শেডই ব্যবহার করা হোক, তা মানুষকে মুহূর্তেই কল্পনার রহস্যময় কোনো জগতে নিয়ে যায়, মনকে সতেজ করে তোলে। তাই লুসিডের সঙ্গে বেবি পিংক, প্যাস্টেল গ্রিন, সি-উইড, বেইজ, টার্কিশ গ্রিন, ব্লু, পার্সিয়ান পিংক, ব্রিক রেড, অরেঞ্জ, ভায়োলেট, মভ ও টোপাজ গ্রিন ব্যবহার করেছি আমরা। মেডিটেশন করলে, খুব ভালো কোনো স্বপ্ন দেখলে কিংবা রূপকথার মতো প্রাচীন কোনো বনের মধ্যে দাঁড়ালে যে প্রশান্তি আসে, রঙের এই কম্বিনেশনগুলো আমাদের তেমনই অনুভূতি দেয়। লুসিডের সমগোত্রীয় প্রিন্ট ও মোটিফ নিয়েও এবার উল্লেখযোগ্য কাজ করেছে লা রিভ। মন্নুজান নার্গিস জানান, লুসিড রঙের নস্টালজিয়ার সঙ্গে মেলে এমন সব প্রিন্ট ও মোটিফ বাছাই করা হয়েছে ঈদুল আজহা কালেকশনের জন্য। ধরন অনুযায়ী প্রিন্টস্টোরিগুলোকে ফেয়ারিটেল ফ্লোরাল এস্কেপ, গার্ডেন অব ওয়ান্ডার, স্যাচুরেটেড ক্যামোফ্লেজ, ফ্লোরাল-প্লেসমেন্ট উইথ গ্রাফিক-ইফেক্ট, হেজি দামাস্ক, ইউটোপিয়ান নস্টালজিয়া এবং হিপটোনিক রিপিট শিরোনামে সাজানো হয়েছে। ক্যাজুয়াল পোশাকের জন্য ভিসকোস, কটন, কটন-জ্যাকার্ড, কটন সাটিন, জর্জেট, ফেইলি এবং উৎসবের পোশাকের জন্য ইন্ডি, সিল্ক, আর্টসিল্ক, মসলিন, ট্যুলে, সিল্ক-ব্যাক-ক্রেপ, কটন-লিনেনের, ভেলভেটিন, সোয়েড-ফিনিশড কাপড় ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ফ্যাশন যুগের আধুনিক কাট-ছাঁট এবং সিলয়েট এবারের ঈদুল আজহা উইমেন কালেকশনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে চলছে শিয়ার-লেয়ারের ব্যবহার। নতুন কালেকশনে শিয়ার বা অর্ধস্বচ্ছ লেয়ার হিসেবে প্রিন্টেড মসলিন, ট্যুলে ও কন্ট্রাস্ট ফেব্রিকের ব্যবহার হয়েছে, যাতে ট্রেন্ড ও আভিজাত্য দুটিই ফুটে ওঠে। ইয়ক ও নেকলাইনে কারচুপি, এমব্রয়ডারি, রেট্রো র্যাপ ও কটি স্টাইল এবারের বিশেষ বৈশিষ্ট্য। এবারই প্রথম পোশাকের বর্ডার প্রিন্টকে হাইলাইট করে কাজ করেছে লা রিভ। বর্ডারের বোল্ড প্রিন্টটিই প্যাচ, প্রিন্ট ও প্লিটের নান্দনিক কৌশলে ফুটে উঠেছে পুরো পোশাকে। অভিজাত পার্টি, বিয়ে বা ফ্যাশন অনুষ্ঠানে পরার পোশাকের এক্সক্লুসিভ পার্টি কালেকশন নার্গিসাসে এবারের থিম মেনেই তৈরি হয়েছে নতুন সব স্টাইল। পেপলাম টপ-কামিজ, র্যাফল টপ-স্কার্ট, শারারা স্যুট ও গাউনের পাশাপাশি এক্সক্লুসিভ টিউনিক, কামিজ ও সালোয়ার-কামিজ দিয়ে সাজানো হয়েছে এই বিশেষ হাই অ্যান্ড ফ্যাশন লেবেলটি। লা রিভের ঈদুল আজহার ম্যানজ কালেকশনের প্রধান বৈশিষ্ট্য মোটিফ ও রঙের মাধ্যমে মহাবিশ্ব এবং অন্তর্জালে ছড়ানো অসীম রহস্য উদ্ঘাটনের প্রয়াস। টেক বা প্রযুক্তিঘেঁষা রং, টাইডাই ও মোটিফের আঁকিবুঁকিতে পুরুষের একেকটি পোশাক হয়ে উঠেছে কল্পনার ইউটোপিয়ান ক্যানভাস। ছিমছাম কাজ করা একরঙা পাঞ্জাবির পাশাপাশি ছেলেরা পাবেন সিল্ক ও এন্ডির এক্সক্লুসিভ পাঞ্জাবি। পাশেই দেখা মিলবে ঘরে-বাইরে পরার ক্যাজুয়াল পাঞ্জাবি ও ম্যাচিং টুপি। প্রিমিয়ার গিজা কটনের বিজনেস ক্যাজুয়াল ও ফরমাল শার্টের পাশেই সাজানো হয়েছে প্রিন্টেড ক্যাজুয়াল শার্ট। সারা বছর পরার কমফোর্ট শার্ট, ইঞ্জিনিয়ার স্ট্রাইপড পোলো ও প্রিন্টেড টি-শার্টে যোগ হয়েছে নতুন স্টাইল। কোরবানিতে প্রয়োজন ঘরে-বাইরে পরার উপযোগী আরামদায়ক প্যান্ট বা ট্রাউজার। এই ভাবনা থেকেই তৈরি হয়েছে ৪০টির বেশি ডিজাইনের প্যান্ট, পাজামা বা ট্রাউজার।ড্রিমস্কেপ শিরোনামে সাজানো হয়েছে বাচ্চাদের পোশাক সংগ্রহ। শিশুদের ভাবনার আশ্চর্য জগৎ বা ইউটোপিয়াকে এবার ফুটিয়ে তোলা হয়েছে কল্পনার সব প্রাণী ও রং দিয়ে। হিপনোটিক রিপিট প্রিন্ট, এমব্রয়ডারি ও টাইডাইয়ে ফোটানো হয়েছে গার্ডেন অব ওয়ান্ডার ও ফেয়ারিটেল ফরেস্ট থেকে নেওয়া ফুল, লতা, পাখি ও প্রাণী। শিশুদের পছন্দের সব কার্টুন, ক্যারিকেচার ও সুপারহিরোও বাদ পড়েনি। মেয়েশিশুদের জন্য শারারা, শ্রাগ ও স্কার্টে মেলানো কামিজ ও টপ এবারের নতুন সংযোজন। আরও আছে র্যাফল, ফ্রিল ও বক্সপ্লিট দেওয়া ফ্রক, টাই-ডিটেইল টিউনিক, ফেয়ারিটেল প্রিন্সেস পার্টিওয়্যারসহ ম্যাচিং বটমস। ছেলেশিশুদের জন্য এবারই প্রথম কাবলি পাজামা সেট নিয়ে এসেছে লা রিভ। প্রকৃতিকে স্বাভাবিক-সুন্দর রাখার প্রত্যয়ে দেশের অন্যতম ফ্যাশন ও লাইফ স্টাইল ব্র্যান্ড কে ক্র্যাফট নানা প্রচেষ্টা নিয়েছে। প্রকৃতি নিয়ে কে ক্র্যাফটের ভাবনা নতুন নয়। প্রকৃতির প্রেরণায় ফুল ও পাখি নিয়েও ছিল কে ক্র্যাফটের ভিন্নমাত্রার আয়োজন। প্রকৃতির প্রতি সহমর্মিতার ভাবনা থেকেই এবারের ঈদ আয়োজনে সমুদ্রের জীব ও বৈচিত্র্য নিয়ে পোশাকের এই বিশেষ সিরিজ ফ্যাশনের বাইরে সচেতনতা সৃষ্টিরও একটি প্রয়াস। সমুদ্রের বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণিকুল-শামুক, ঝিনুক, স্টার ফিশ, শেওলা, কোরাল এবং সমুদ্রের ঢেউ, আকাশ ও পাহাড়কে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে নানা রকম পোশাকে। এ ছাড়া থাকছে জামদানি, জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফে করা নানা কালেকশন। কালেকশনটিতে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টপস-পালাজো, টপস-সারারা, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট ও শিশুদের জন্য নানা আয়োজন তো থাকছেই। যুগল ও ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মতো। সমসাময়িক ধারার বাইরে রয়েছে চলতি ফ্যাশন ট্রেন্ড এবং ফিউশনধর্মী কাট ও প্যাটার্নে মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট, টাই-ডাই ও হ্যান্ড ওয়ার্ক। স্বাচ্ছন্দের জন্য ব্যবহার করা হয়েছে আরামদায়ক কাপড়। যেমন হ্যান্ডলুম কটন, ভয়েল, লিনেন, টু-টোন কটন, এন্ডি কটন, হাফ সিল্ক, জর্জেট ইত্যাদি।রঙের ক্ষেত্রে সাদা, অফ হোয়াইট, গ্রে, সিলভার, আকাশি, নীল, সি গ্রিন, নেভি ব্লু, সি ব্লু, সি অ্যাশ, পেইল স্যান্ড, পেইল মিন্ট গ্রিন, কোরাল, গোল্ড, পেইল বিস্কুট ইত্যাদি প্রধান্য পেয়েছে। | 4 |
পদ্মা সেতুর উপরিভাগে চলছে শেষ মুহূর্তের বিশাল কর্মযজ্ঞ। লাইটিং, প্যারাপেট ওয়াল, গ্ান্ডিং, পুডিং, পলিশিং ও ওয়াকওয়ের কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন শ্রমিক ও প্রকৌশলীরা। সেতুর জাজিরা প্রান্তে ৬০ মিটার অংশে শেষ হয়েছে পরীক্ষামূলক কার্পেটিংয়ের কাজ। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার জন্য বন্ধ রয়েছে স্থায়ী কার্পেটিংয়ের কাজ। তবে চলতি মাসেই কার্পেটিংয়ের কাজ শুরুর কথা জানিয়েছেন প্রকৌশলীরা। কার্পেটিংয়ের কাজ শেষ করতে ৩ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। গত ২৩ আগস্ট পদ্মা সেতুতে বসানো হয় সব শেষ রোড স্লাব। এরপর পদ্মা সেতু মাওয়া-জাজিরা সড়ক পথে সংযুক্ত হয়েছে।পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত বছর ১০ ডিসেম্বর পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হলে ৬ দশমিক ১৫ কিলোমিটার স্টিলের (ইস্পাত) সেতু দৃশ্যমান হয়। এরপর সেতুর স্প্যানের ওপর কংক্রিটের তৈরি রোড স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়।৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব ও ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে। গত ২৩ আগস্ট সেতুর মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপরে বসানো স্প্যানে শেষ রোডওয়ে স্ল্যাব বসানো হয়। এর পর জাজিরা প্রান্তের ৪০ ও ৪১ নম্বর পিয়ারে বসানো স্প্যানের ওপর ৬০ মিটার পরীক্ষামূলক কার্পেটিং করা হয়। বৃষ্টির কারণে আর কার্পেটিংয়ের কাজ করা যায়নি। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে সেতুর রোডওয়ে স্ল্যাবের কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে।প্রকল্প সূত্র জানায়, কার্পেটিংয়ের জন্য যাবতীয় প্রস্তুতি শেষ। রোড স্ল্যাব বসানোর মাধ্যমে যে কংক্রিটের পথ তৈরি হয়েছে, তার ওপর প্রথমে দুই মিলিমিটারের পানিনিরোধক একটি স্তর বসানো হবে। এটি 'ওয়াটারপ্রুফ মেমব্রেন' নামে পরিচিত, যা অনেকটা প্লাস্টিকের আচ্ছাদনের মতো। এর ওপর কয়েক স্তরের কার্পেটিং হবে। সব মিলিয়ে পুরুত্ব হবে প্রায় ১০০ মিলিমিটার।প্রকল্পের কাজের অগ্রগতিসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮৭ দশমিক ৭৫ শতাংশ। মূল সেতুর কাজ হয়েছে ৯৪ দশমিক ৫০ শতাংশ। সেতু নির্মাণের মোট বাজেট ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। ৩১ আগস্ট পর্যন্ত ব্যয় করা হয়েছে ২৫ হাজার ৮৮৯ দশমিক ৯৪ কোটি টাকা।সর্বশেষ সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুসারে, আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। এরপরও প্রকল্পের মেয়াদ এক বছর থাকবে। তবে সে সময়টা সেতুর কোনো ত্রুটি দেখা দিলে তা মেরামত ও ঠিকাদারের পাওনা মেটানোর জন্য নির্ধারিত।পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট। এর ওপর দিয়ে চলাচল করবে যানবাহন, নিচ দিয়ে রেল। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ সহজ হবে। দক্ষিণের মানুষ এখন সেতুটি চালুর অপেক্ষায়।স্থানীয় শিল্প উদ্যোক্তা জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার বলেন, পদ্মা সেতুর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইতিমধ্যে সেতুর পাশেই নাওডোবায় শিল্প-কারখানা করার জন্য জমি ক্রয় করেছি। অনেক বিনিয়োগকারীরাই এখানে কল-কারখানা করার উদ্যোগ গ্রহণ করেছেন। এতে করে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, গত মাসে সেতুর রোড স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর থাকা স্ল্যাবে ৬০ মিটার পরিমাণ পরীক্ষামূলক কার্পেটিং করা হয়। আবহাওয়া জনিত কারণে কার্পেটিংয়ের কাজ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী মাসের শেষের দিকে পুরোদমে কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে।শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, পদ্মা সেতুকে ঘিরে শরীয়তপুরের সড়ক অবকাঠামোর পরিবর্তন হচ্ছে। দুটি সড়ক চার লেনে উন্নীত করার জন্য অন্তত ৩ হাজার কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। যা দুটি স্থল বন্ধর ও তিনটি সমুদ্র বন্দরকে সংযুক্ত করবে। পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিকে বদলে দেবে। | 6 |
কক্সবাজারের পর ময়মনসিংহের মঞ্চে উঠছে নৃত্য প্রযোজনা 'ইন সার্চ অব রিয়েলিটি: ট্রিবিউট টু লালন'। গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক নৃত্য উৎসব ওশান ড্যান্স ফেস্টিভ্যালে উদ্বোধনী প্রদর্শনী হয় এ প্রযোজনাটির। এবার দ্বিতীয়বারের মতো প্রযোজনাটি নিয়ে ময়মনসিংহের উৎসবে যাচ্ছে নাঈম খান ড্যান্স কোম্পানি। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার শুরু হয়েছে দুই দিনের নৃত্য উৎসব। যৌথভাবে এ আয়োজন করেছে বহুরূপী সাংস্কৃতিক একাডেমি ও নৃত্যগ্রাম ময়মনসিংহ। এতে ময়মনসিংহের বহুরূপী সাংস্কৃতিক একাডেমি মঞ্চস্থ করবে 'চিত্রাঙ্গদা' এবং থাকবে নৃত্যগ্রামের পরিবেশনাও। ঢাকা থেকে উৎসবে নাচ করতে যাচ্ছেন নৃত্যশিল্পী জুয়েইরিয়াহ মৌলি, হাসান ইশতিয়াক ও আরিফুল ইসলাম অর্ণবের দল। মৌলি পরিবেশন করবেন একক ভরতনাট্যম এবং ইশতিয়াক করবেন একক কত্থক। অর্ণব পরিবেশন করবেন তাঁর 'মানুষ' প্রযোজনাটি। 'ইন সার্চ অব রিয়েলিটি: ট্রিবিউট টু লালন' প্রযোজনাটি প্রসঙ্গে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আবু নাঈম বলেন, 'সাধক লালন একটি প্রত্যন্ত অঞ্চলে থেকে সাধনা করে গেছেন। আমরাও এ প্রযোজনাটি রাজধানী বা বিদেশের মঞ্চে নয়, বরং প্রত্যন্ত অঞ্চলে শুরু করেছি। প্রথম মঞ্চায়নের মতো দ্বিতীয় মঞ্চায়ন হচ্ছে একটি জেলা শহরে। দ্বিতীয়বার আরও পরিণত একটি মঞ্চায়ন উপহার দিতে পারব বলে আশা রাখি।' সাত বছর বয়সে লোকনৃত্যের প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন আবু নাঈম। সৃজনশীল সমসাময়িক নৃত্যের পাশাপাশি তিনি কত্থক ও ভরতনাট্যমেও পারদর্শী। ২০১২ সালে সমসাময়িক নৃত্যের প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে সাধনা থেকে প্রথম বর্ষব্যাপী বৃত্তি নিয়ে ভারতে যান। ২০১৪ সালে জনপ্রিয় বাংলাদেশের নাচের টিভি রিয়েলিটি অনুষ্ঠান 'চ্যানেল আই সেরা নাচিয়ে' শীর্ষ পাঁচে জায়গা করে নেন। | 2 |
বিতর্কিত টুইট করার অভিযোগে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। দেশটির পকসো আইনে এই ব্যবস্থা নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। জানা যায়, দিল্লিতে নয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পরিবারের পাশে দাঁড়াতে তাদের বাড়ি গিয়েছিলেন রাহুল গান্ধী। এরপর নির্যাতিতা ওই তরুণীর বাবা ও মায়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন তিনি। কিন্তু পরিচয় প্রকাশ করার জন্যই তার টুইটটি মুছে ফেলা হয়। গত বুধবার ওই শিশুর মা-বাবার সঙ্গে দেখা করতে যান রাহুল। তাদের সঙ্গে কথাবার্তা বলার একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি লেখেন, 'এদের চোখের জল একটাই কথা বলতে চাইছে, তাদের মেয়ে, এই দেশের মেয়েটির সুবিচার প্রাপ্য। এই লড়াইয়ে আমি তাদের সঙ্গেই আছি।' উল্লেখ্য, গত রবিবার দিল্লির ক্যান্টনমেন্ট এলাকার পুরানা নাঙ্গালে দলিত সম্প্রদায়ের এক শিশুকে (৯) গণধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে শ্মশানের প্রধান পুরোহিত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এছাড়া পরিবারের অসম্মতিতে জোর করে শিশুর মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগও ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। স্থানীয়দের বিক্ষোভের মুখে অভিযুক্ত পুরোহিতকে আটক করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। সূত্র: দ্য ওয়াল বিডি প্রতিদিন/আবু জাফর | 3 |
পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে মাংস বিক্রেতার ফ্রিজ থেকে প্রায় এক মণ পচা মাংস জব্দ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি)। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে পচা মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার টিয়াখালী চৌরাস্তায় মাছবাজার এলাকায় এ অভিযান চালান এসিল্যান্ড আবু বকর ছিদ্দিকী।এ সময় জব্দকৃত পচা মাংস মাটিচাপা দেওয়া হয়। অভিযানকালে কলাপাড়া থানার এসআই আল-আমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত মাংস বিক্রেতা ওই এলাকার বাসিন্দা বেল্লাল মুন্সি।জানা যায়, সকালে কলাপাড়া থানার এক পুলিশ সদস্য ওই ব্যবসায়ীর দোকান থেকে গরুর মাংস কিনে বাসায় নিয়ে যান। পরে তিনি বাসায় গিয়ে পচা মাংস দেখতে পান। এরপরই ওই পুলিশ সদস্য উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে এই অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া এদিন শেখ কামাল সেতুতে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে আরও আটজনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) আবু বকর ছিদ্দিকী জানান, 'ওই ব্যবসায়ী পচা, দুর্গন্ধযুক্ত মাংস রাখার কথা স্বীকার করেছেন। এই অপরাধে বেল্লালকে এবং অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে আটজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।' এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। | 6 |
সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। এমন প্রেক্ষাপটে বাহিনীর সদস্যদের আত্মহত্যার কারণ ও প্রতিকার খুঁজতে গবেষণার উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, পুলিশের মানসিক স্বাস্থ্যের উন্নতি কীভাবে হবে, তা-ও এই গবেষণা উঠে আসবে। এরই মধ্যে ২০১০ সাল থেকে পুলিশের যেসব সদস্য আত্মহত্যা করেছেন, তাঁদের বিস্তারিত এবং এসব ঘটনায় দায়ের হওয়া মামলার সর্বশেষ অবস্থা জানতে চেয়ে সংশ্লিষ্ট ইউনিটগুলোতে চিঠিও পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু গবেষণা করে পরিস্থিতির উন্নয়ন হবে না। এ জন্য গবেষণার মাধ্যমে যে সমস্যাগুলো চিহ্নিত হবে, সেগুলো সমাধানে কর্মকর্তাদের সচেতন হতে হবে।গবেষণার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আত্মহত্যার কারণ ও প্রতিকার নিয়ে পুলিশের গবেষণা ও উন্নয়ন সেল গবেষণা করছে।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মুনতাসীর মারুফ আজকের পত্রিকাকে বলেন, বেশির ভাগ আত্মহত্যাই প্রতিরোধ করা সম্ভব। আগে থেকে সঠিক ব্যবস্থা নিলে আত্মহত্যার এইপ্রবণতা কাটিয়ে ওঠা সম্ভব। পুলিশের গবেষণায় আত্মহত্যার কারণগুলো উঠে এলে সেই অনুযায়ী বাহিনীর সদস্যদের নিয়মিত কাউন্সেলিং এবং প্রশিক্ষণের মাধ্যমে মানসিকভাবে দক্ষ ও ইতিবাচক হিসেবে গড়ে তুলতে পারলে সমস্যার সমাধান হবে।গত জুলাই থেকে সেপ্টেম্বর, এই তিন মাসে পুলিশের চারজন সদস্য আত্মহত্যা করেন। তাঁরা তুলনামূলকভাবে পুলিশের তরুণ সদস্য ছিলেন। বয়স ২২ থেকে ৩৪ বছরের মধ্যে। পরিবার থেকে দূরে থাকা, অতিরিক্ত ডিউটি, ছুটি কিংবা পদোন্নতি না পাওয়ায় মানসিক হতাশা আত্মহত্যার কারণ হিসেবে জানিয়েছেন মৃত ব্যক্তিদের স্বজন ও সহকর্মীরা। পুলিশের মানসিক স্বাস্থ্য নিয়ে 'মানসিক অবসাদে পুলিশ' ও 'ছুটি পায় না পুলিশ' শিরোনামে আজকের পত্রিকায় সম্প্রতি দুইটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ২৯ সেপ্টেম্বর বিধিমোতাবেক পুলিশের সব সদস্যকে ছুটি দিতে পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিটে চিঠি পাঠানো হয়।এবার নেওয়া হলো গবেষণার উদ্যোগ। এর অংশ হিসেবে ৬ অক্টোবর পুলিশ সদর দপ্তরের পাঠানো চিঠিতে ছক আকারে ১৩টি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। পারিবারিক কলহ, পদোন্নতি বঞ্চনা, প্রেমে ব্যর্থতা কিংবা অন্য কোনো কারণে কোনো সদস্য আত্মহত্যা করে থাকলে সেটা নির্দিষ্ট করে লিখতে বলা হয়েছে। কীভাবে এবং কোথায় আত্মহত্যা করেছে, সে ব্যাপারেও বর্ণনা দিতে বলা হয়েছে।আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। মৃত ব্যক্তির স্বজন-সহকর্মীদের সঙ্গে কথা বলাসহ তদন্তে আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে বলেছে পুলিশ সদর দপ্তর।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, অতিরিক্ত কাজের চাপসহ বিভিন্ন কারণে পুলিশের মধ্যে মানসিক চাপ বাড়ে। মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হয়। মানসিক চাপ নিয়ে কাজও সঠিকভাবে করা যায় না। পুলিশের বিভিন্ন সমস্যা নিয়ে আগেও গবেষণা হয়েছে। পুলিশের আত্মহত্যার কারণ অনুসন্ধানে গবেষণার বিষয়টি অবশ্যই ইতিবাচক। তবে গবেষণার পর যে সমস্যাগুলো উঠে আসে, সেগুলোর সমাধানের কাজ করতে হবে। তবেই গবেষণার সার্থকতা। | 6 |
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত খুলনার মোল্লা আলিফুজ্জামান আলিফ, রাজশাহীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও বরিশালের পিয়াস রায়কে চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন স্বজন ও বন্ধুবান্ধবরা। শুক্রবার নিজ নিজ এলাকায় তাদের দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়েছে। বৃহস্পতিবার নেপাল থেকে তাদের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর মধ্যরাতে তাদের বাড়িতে পৌঁছানো হয়। এ সময় স্বজনদের কান্নায় সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশের। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : শেষ দেখা হলো না আলিফকে : শোকাবহ পরিবেশে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামের মোল্লা আলিফুজ্জামান আলিফের। তবে বিমান দুর্ঘটনায় মুখসহ পুরো শরীর পুড়ে যাওয়ায় শেষবারের মতো আলিফের মুখটি দেখতে পারেনি তার মা-বাবা ও আত্মীয়-স্বজনরা। ঢাকা থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স আলিফের মরদেহ নিয়ে আইচগাতি গ্রামে পৌঁছায় শুক্রবার ভোর রাতে। সারারাত জেগে ছিলেন আলিফের মা মনিকা পারভীন, বাবা মোল্লা আসাদুজ্জামান ও তার দুই ভাই। মরদেহবাহী গাড়িটি পৌঁছানোর পর আহাজারি শুরু করেন মনিকা পারভীন। জুমার নামাজের আগে পর্যন্ত আলিফের কফিন গাড়িতে বাড়ির সামনেই রাখা ছিল। বাড়ির সামনের মসজিদে জুমার নামাজ শুরু হলে গাড়ি থেকে কফিন নিয়ে যাওয়া হয় বাড়ির ভেতরে। তখন কফিন খুলে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠেন আলিফের মাসহ অন্যরা। তবে কফিন খোলা হয়নি। কারণ বিমান দুর্ঘটনার পর আগুনে পুরোপুরি পুড়ে গেছে আলিফের শরীর। কফিনের ওপর মাথা রেখে আলিফের মা অঝোরে কান্না শুরু করলে চোখের পানি ধরে রাখতে পারেননি সেখানে উপস্থিত কেউই। আর দিনভর নীরবে কেঁদেছেন আলিফের বাবা। জুমার নামাজের পর কফিন নিয়ে যাওয়া হয় বেলফুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে। সেখানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, আকতারুজ্জামান বাবু, জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা প্রমুখ। জানাজা শেষে আইচগাতি গ্রামের কবরস্থানে দাফন করা হয় আলিফের মরদেহ। আলিফের মা বলেন, মৃত্যুর পর যখন ওর মরদেহ শনাক্ত করা যাচ্ছিল না, তখন উৎকণ্ঠায় ছিলাম। মৃত্যুর ১১ দিন পর মরদেহ পেয়েছি। ফলে এখন জানাজা ও কবর দিতে পারলাম। এটুকুই সান্ত্বনা। আলিফের বাবা আসাদুজ্জামান জানান, তিনি এবং তার স্ত্রী এবার হজে যাবেন। ইচ্ছা ছিল হজ থেকে ফিরে আলিফকে বিয়ে দেবেন। মেয়ে দেখে বিয়ে ঠিক করে রেখেছিলেন। তবে ভাগ্যে না থাকলে কি আর হয়। আমার সোনার টুকরো আমার সামনে দিয়ে চলে গেল। স্ত্রীর পাশেই শায়িত হলেন মুক্তিযোদ্ধা নজরুল : স্ত্রীর কবরের পাশেই শায়িত হলেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। রাজশাহী মহানগরীর উপশহর এলাকার বাসিন্দা নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর গৌরহাঙ্গা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে একই বিমান দুর্ঘটনায় নিহত তার স্ত্রী আখতারা বেগমকে গত ২০ মার্চ একই কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতের পারিবারিক সূত্র জানায়, ঢাকা থেকে নজরুলের লাশ প্রথমে নেওয়া হয় গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগুনবাড়ীতে। সেখানে প্রথম জানাজা শেষে শুক্রবার দুপুরে রাজশাহীর উপশহর ক্রীড়া মাঠে লাশ আনা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসক ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, নিহত নজরুল ইসলামের জামাতা অ্যাডভোকেট ইমরান আলীসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। শ্রদ্ধা ও ভালোবাসায় পিয়াসকে শেষ বিদায় :শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে পিয়াস রায়কে। শুক্রবার সকাল ৯টায় বরিশাল মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার আগে কৈশোর ও যৌবনের বিদ্যাপীঠগুলোতে তার মরদেহ নিয়ে যাওয়া হলে শ্রদ্ধা জানান সহপাঠী ও শিক্ষকরা। পিয়াসের মরদেহ বৃহস্পতিবার রাত ৩টায় বরিশাল নগরীর গফুর সড়কের বাসায় পৌঁছে। মরদেহের অপেক্ষায় রাত জেগে অপেক্ষা করছিলেন পিয়াসের মা পূর্ণিমা রায় ও একমাত্র বোন শুভ্রা রায়সহ স্বজন ও প্রতিবেশীরা। মরদেহ বাড়িতে পৌঁছলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তার আগে বৃহস্পতিবার মধ্যরাতে মরদেহ নেওয়া হয়েছিল পিয়াস রায়ের শেষ শিক্ষা প্রতিষ্ঠান গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ প্রাঙ্গণে। সেখানে কিছুক্ষণের জন্য কফিন নামানো হয়। এ সময় মেডিকেল কলেজের পক্ষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজের সহযোগী অধ্যাপক ডা. সুভাষ চন্দ্র ভাদুড়ী। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর ১ মিনিট নীরবতা পালন ও ধর্মীয় অনুষ্ঠানিকতা পালন করা হয়। পরে সন্তানের মরদেহ নিয়ে বরিশালের বাসভবনের উদ্দেশে রওনা হন বাবা সুখেন্দু রায়। সকালে তার প্রিয় বিদ্যাপীঠ বরিশাল জিলা স্কুলে দ্বিতীয় দফায় পিয়াসের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষক ও প্রাক্তন সহপাঠীরা। নগরীর বগুড়া রোড সংলগ্ন গফুর লেনের বাসিন্দা স্কুলশিক্ষক দম্পতি সুখেন্দু রায় ও পূর্ণিমা রায়ের এক ছেলে ও এক মেয়ের মধ্যে পিয়াস ছিলেন বড়। | 6 |
নতুন নতুন গ্যাজেট আর প্রযুক্তির ব্যবহার জেমস বন্ড ছবিগুলোকে করেছে আরও আকর্ষণীয়। অ্যাস্টন মার্টিনের ডিবি ফাইভ মডেলের গাড়ি 'গোল্ডফিঙ্গার' ও 'থান্ডারবল' ছবিতে দেখা গেছে। মেশিনগান-সমৃদ্ধ বুলেটপ্রুফ এই গাড়ি সে সময়ের বিবেচনায় কল্পবিজ্ঞানের গাড়ি ছিল। বলা হয়ে থাকে, 'টুমরো নেভার ডাইজ' সিনেমাতে নাকি প্রথম দেখা গেছে স্মার্টফোন। এরিকসন কোম্পানির জেমস বন্ডের এই মুঠোফোনে স্ক্রিন আছে। যার মাধ্যমে বন্ড তার গাড়ি নিয়ন্ত্রণ করে। দর্শক মুঠোফোনটি ভীষণ পছন্দ করেছিলেন। এরিকসন পরে এ রকম সত্যিকারের ফোন বাজারে আনে। ট্রিক ব্রিফকেস বন্ডের গুপ্তচরবৃত্তির অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। ফ্রম রাশিয়া উইথ লাভ ছবিতে এই ব্রিফকেসের দারুণ ব্যবহার দেখা যায়। ব্রিফকেসের মধ্যে থাকে স্নাইপিং রাইফেল, ২০ রাউন্ড গুলি ও ছুরি। জেমস বন্ড আর রোলেক্স কোম্পানির ঘড়ি যেন হরিহর আত্মা। সৌন্দর্যের পাশাপাশি গুপ্তচরবৃত্তিতেও কাজে লাগত এই ঘড়ি। জেমস বন্ডের আরেক অস্ত্র সিগারেট ও টুথপেস্ট বম্ব। টুথপেস্ট মূলত ছিল প্লাস্টিক এক্সপ্লোসিভ। আর ডেটোনেটরের কাজ করে সিগারেট কেস। | 2 |
মোবাইল অপারেটর গ্রামীণফোনের যেসব গ্রাহকের সংযোগের মেয়াদ ২০ এপ্রিলে শেষ হয়েছে অথবা চলতি মে মাসের প্রথম সপ্তায় শেষ হবে, তাদের সংযোগ কমপক্ষে ৩১ মে পর্যন্ত সচল রাখা হবে। সংযোগের মেয়াদ বাড়বে স্বয়ংক্রিয়ভাবে, এ জন্য গ্রাহকদের কিছুই করতে হবে না। গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, গ্রামীণফোন গ্রাহকদের ইনকামিং ও আডটগোয়িং কলসহ অন্যান্য সেবা সক্রিয় থাকবে এবং গ্রাহকরা তাদের প্রিয়জনদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ সঙ্কটে টেলিযোগাযোগ খাতকে জরুরি সেবাখাত হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। তবে চলমান লকডাউনের কারণে দেশজুড়ে কিছু রিচার্জ এজেন্ট পয়েন্ট তাদের সম্পূর্ণ সেবাদান কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। ব্যালেন্স রিচার্জে অসুবিধা দূর করতে ডিজিটাল সেবার পাশাপাশি ব্যালেন্স ট্রান্সফার (গ্রামীণফোন থেকে গ্রামীণফোন) ইতিমধ্যে ফ্রি করে দিয়েছে গ্রামীণফোন। লকডাউন শুরু হবার পর থেকে হোম অফিস ও পারস্পরিক যোগাযাগে ইন্টারনেট ব্যবহার হচ্ছে জানিয়ে গ্রামীণফোন আরও বলছে, গ্রাহকদের পরিবর্তিত জীবনধারা ও নতুন সব প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ইন্টারনেট অফারে ১০০ শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রামীণফোন ৩০ দিনের মেয়াদে একই দামে আগের ৮ জিবির (গিগাবাইট) অফারে এখন দ্বিগুণ, অর্থ্যাৎ ১৬ জিবি ইন্টারনেট দিচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটি ৪৮ পয়সা প্রতি মিনিটের একটি জনপ্রিয় অফারের মেয়াদ বাড়িয়েছে। এর আগে এ প্যাকেজের মেয়াদ ছিলো ৩ দিন। এখন মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ৬ দিন। পাশাপাশি, পোস্টপেইড গ্রাহকদের জন্য বিল পরিশোধের মেয়াদ বাড়িয়ে ১৫ দিন থেকে ২৫ দিন করা হয়েছে।সেবা সংক্রান্ত এসব উদ্যোগ ছাড়াও, গ্রামীণফোন কোভিড-১৯ নিয়ে সচেতনতা বৃদ্ধিতেও নান পদক্ষেপ গ্রহণ করেছে। টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে, ফেব্রুয়ারি শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫৮ লাখ ৬০ | 0 |
বিয়ের আগে অনেকেই বলেছিল, ফারিয়ার বিয়েটা টিকবে না। এ নিয়ে ভীষণ মন খারাপও হতো। তবে ভালোবাসার মানুষকে নিয়েই সামনের দিনগুলো কাটাবেন, এ সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভালোবাসার দুটি বছর পার করলেন শবনম ফারিয়া। বিয়ের দুই বছর পূর্তির দিন শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে দুঃখের কথাটা জানান। দুই বছর আগের এই দিনে ভালোবাসার মানুষ হারুনুর রশীদ অপুর সঙ্গে বিয়ে হয় অভিনয়শিল্পী শবনম ফারিয়ার। ফারিয়ার মতে, ছয় মাস টিকবে না বলেছিল যে সংসার, সেটি কীভাবে জানি দুই বছর টিকে গেল। এ নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্টও দেন তিনি। সেখানে অনেক কিছু তুলে ধরেন তিনি। ফারিয়া বলেন, 'আমার বিয়ের আগে আমাদের বিনোদন অঙ্গনের অনেককে যাঁরা আদর্শ ভাবেন, তাঁদের মধ্য থেকে যেকোনো কারণেই হোক দু-একজনের বিবাহবিচ্ছেদ হয়। কারও সঙ্গে কারও মনের মিল না হলে বিচ্ছেদ হওয়াটাই স্বাভাবিক, এটা খুবই ম্যাচিউরড প্রক্রিয়া। আমাদের হয়তো বেশি মানুষ চেনেন, তাই আমাদের অ্যাক্টিভিটি সবার চোখে লাগে। অন্য কোনো মাধ্যমের কেউ হলে হয়তো এতটা গুরুত্ব পেত না। আমার বিয়ের আগে মানুষজন নানা মন্তব্য করত। ফেসবুকে বিয়ের ছবি পোস্টের পর কেউ তো এমনও বলেছেন, বিয়ে করছেন তো কী হয়েছে। আপনাদের তো বিয়ে টিকবে না। এত টাকা খরচ করে বিয়ে করে কী লাভ! আরও কত কথা! এগুলো নিয়ে মন খারাপ হতো। মেজাজ নিয়ন্ত্রণ করাও মুশকিল হতো। তারপরও নিজেকে শান্ত রাখতাম।' বিয়ের দ্বিতীয় বছর পূর্তির দিনটা কীভাবে কাটালেন? 'তেমন কিছুই না। বাসায় ছিলাম। আমার বাসার সবাই চাঁদপুরে দাদার বাড়িতে গেছেন। এই মাসের প্রথম সপ্তাহে ছিল দাদার মৃত্যুবার্ষিকী। এদিকে শ্বশুরবাড়ির সবার ব্যস্ততা আছে। আমার দেবরের সামনে পরীক্ষা। সব মিলিয়ে নিজেদের মতো করে একটা দিন কাটানো।'২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে শবনম ফারিয়া ও অপুর বন্ধুত্ব হয়। ফেসবুকে দুজনেরই অনেক কমন বন্ধু ছিল। এরপর ফেসবুকে কথা বলতে বলতে দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। একটা পর্যায়ে দুজনকে দুই পরিবারের সবার পছন্দ হয়। এরপর বিয়ের কাজটি সেরে নেন তাঁরা।দুই বছরের স্মৃতিচারণা করতে গিয়ে ফারিয়ার দেওয়া ফেসবুক পোস্টটি ছিল এ রকম, '৬ মাসও টিকবে না বলা বিয়েটা কীভাবে কীভাবে জানি ২ বছর টিকে গেল! সব ভুলে যাওয়া, দায়িত্ব থেকে পালানো, জিদ্দি ছেলেটা আজকাল স্বামী হয়ে ওঠার প্রবল চেষ্টা করছে। আর আমার রাগ এবং ধৈর্যের পরিমাণ শান্তিনগর থেকে উত্তরার রাস্তার জ্যামের মতো প্রতিদিন বেড়েই যাচ্ছে, আজকাল আমার ইউটিউবের সার্চ স্টোরিতে নাটকের পরিবর্তে রান্নার ভিডিওই বেশি পাওয়া যায়! কীভাবে নতুন বাসা সাজাব কিংবা কী কী কিনব, সেই তালিকা করতে করতে রাতও মাঝে মাঝে শেষ হয়ে যায়। কী মুভি দেখব, তা ঠিক করতে করতে ঘুম চলে আসে! কোথায় খেতে যাব ঠিক করতে করতে সব রেস্টুরেন্ট বন্ধ হওয়ার সময় এসে পড়ে! কী পরে বের হব ঠিক করতে করতে মুভির সময় পার হয়ে যায়! দাওয়াতে কী নিয়ে যাব, ঠিক করতে করতে দাওয়াতেরও সময় পার হয়ে যায়! আমরা এমনই, আমি সব প্ল্যান করে করতে চাই।' আর সে বলে, 'গো উইথ দ্য ফ্লো।' আমি মালদ্বীপের সমুদ্রের পাড়ে নিরিবিলি বসে থাকতে চাই, আর সে ব্যাংককে পার্টি করতে যেতে চায়। আমি যখন শুক্রবারে বিকেলে রিকশায় ঘুরতে চাই, আর সে বিছানায় শুয়ে পাবজি খেলায় মনোনিবেশ করতে চায়। আমরা ভিন্ন, কিন্তু দুজন মিলে "এক"। অনেক অভিমান, অনেক খুনসুটি, শুধুমাত্র ঝগড়া এড়িয়ে থাকার জন্য বহু বহু দিন কথা না বলে থাকা। তারপরেও "আমার এই পথ চলাতেই আনন্দ"।' | 2 |
জ্যামাইকা টেস্টে পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়েছেন যথাক্রমে ১, ১ ও ০ করে। ৩.৫ ওভারে পাকিস্তানের রান যখন ২, ততক্ষণে ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। শুরুতে এমন ধাক্কার পরও দিনটা ভালোভাবেই শেষ করেছে বাবর আজমের দল। প্রথম দিন শেষে পাকিস্তানের রান ৪ উইকেটে ২১২।ইনিংসের শুরুটা একেবারেই যাচ্ছেতাই। প্রথম ওভারেই ২ রানে কেমার রোচের বলে ব্লাকউডের হাতে ক্যাচ দিয়ে আউট হন আবিদ আলী (১)। এক ওভার পর আবারও রোচের আঘাত। দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ বানান আজহার আলীকে (০)। পরপর ২ উইকেট হারিয়ে পাকিস্তান যখন ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায়, তখন জয়ডেন সিলসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার ইমরান বাট (১)। ২ রানেই নেই ৩ উইকেট।ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলমের ব্যাটে। প্রথম সেশনে আর কোনো উইকেট না হারানো পাকিস্তান দ্বিতীয় সেশনও কাটিয়ে দেয় নির্বিঘ্নে। এই দুজনের ১৫৮ রানের জুটিতে দারুণভাবে প্রাথমিক বিপর্যয় সামলায় পাকিস্তান। দলীয় ১৬০ রানের সময় পেশিতে টান পড়লে অপরাজিত ৭৬ রান করে মাঠ ছাড়তে বাধ্য হন ফাওয়াদ।ফাওয়াদের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি বাবরও। ১৬৮ রানের সময় রোচের বলে দ্বিতীয় স্লিপে জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন বাবর। এর আগে করেন ৭৫ রান। দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। উইকেটে আছেন দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান (২২ *) আর ফাহিম আশরাফ (২৩ *)। স্কোর বোর্ডে ২১২ রান আর ৬ উইকেট হাতে নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করবে পাকিস্তান। | 12 |
বড়াইগ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের মা হলেন লিপি বেগম নামে এক গৃহবধূ। রোববার ভোরে বনপাড়া আমিনা হাসপাতালে তিনি দুই মেয়েসহ পাঁচ সন্তানের জন্ম দেন। লিপি বেগম উপজেলার নগর গ্রামের জাকের হোসেন মণ্ডলের স্ত্রী।
জাকের হোসেন জানান, ১০ বছর আগে তাদের বিয়ে হয়। দীর্ঘদিন কোনো সন্তান না হওয়ায় বিভিন্ন ডাক্তার-কবিরাজের দ্বারস্থ হয়েছেন তারা। হঠাৎ কোনো চিকিৎসা ছাড়াই লিপি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। শনিবার রাতে প্রসব বেদনা শুরু হলে বনপাড়া আমিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
আমিনা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. আনসারুল হক জানান, অপারেশন ছাড়াই লিপি বেগম পাঁচ সন্তান প্রসব করেন। তবে দুটি সন্তান সুস্থ হলেও অপর তিন সন্তানের শারীরিক গঠন পুরোপুরি সম্পন্ন হয়নি। সেগুলো মৃত অবস্থায় জন্ম নেয়। | 6 |
কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারটি বাংলা ড্রেজার মেশিন ও দুই হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। গত সোমবার বিকেলে ভিয়াইলের কুমড়ী ও ভিয়াইল বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব ধ্বংস করেন।এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইউএনও মোবাশ্বের আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এসব ড্রেজার ধ্বংস করা হয়। জনস্বার্থে নদী, খাল ও বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। | 6 |
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে ফেরদৌস সরদার (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত পর্যটনকেন্দ্রে এ ঘটনা ঘটে। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ফেরদৌস সরদার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার লোকমান সরদারের ছলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ৭-৮ জনের একটি দল দেবতাখুম পরিদর্শনে যায়। সেখানে সাঁতার কাটতে গিয়ে এক পর্যায়ে ফেরদৌস সরদার পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। ওসি তৌহিদ কবির জানান, ঘটনাস্থল থেকে ফেরদৌস সরদারের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। | 6 |
অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান ও উপজেলার চান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক শাহনেওয়াজ মিলন।গতকাল রোববার (২৫ জুলাই) দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বিষয়টি নিশ্চিত করেন।শাহাদাৎ হোসেন শোভন জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে। ঘটনা সত্য হলে দুজনের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাঁদের অব্যাহতি প্রত্যাহার করা হবে।মামলা সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার আবদুল্লাহপুর গ্রামের হোসাইন আহমেদের ছেলে মোস্তফা আহমেদ ফয়সাল (৩৮)। অপহরণ, চুরি, ছিনতাই ও ডাকাতিই তাঁর মূল পেশা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে। ১৫ জুলাই একই উপজেলার গাজীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে শেকুল মিয়ার একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করেন তিনি। অটোরিকশাটি শাহবাজপুর রাজাবাড়িয়াকান্দির লুদু মিয়ার ছেলে নাজির মিয়া ও নাছির মিয়ার কাছে বিক্রি করে দেন। পরে ২১ জুলাই সেই অটোরিকশাটি ফিরে পেতে লুদু মিয়ার ছেলেকে চাপ দেন ফয়সাল।প্রাইভেট কার ও মোটরসাইকেলযোগে সাত যুবক নাজিরের বাড়ি জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজাবাড়িয়াকান্দি গ্রামে যান। বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান ও উপজেলার চান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক শাহনেওয়াজ মিলনও সেখানে উপস্থিত ছিলেন। ডিবির কর্মকর্তা পরিচয় দিয়ে অটোরিকশাটি নেওয়ার চেষ্টা চালান ফয়সাল। পরে পুলিশ চারদিক ঘেরাও করে তাঁদের গ্রেপ্তার করে। ওই রাতেই তাঁদের অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন খন্দকার বলেন, ফয়সাল বড়মাপের দুর্নীতিবাজ। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির এ পর্যন্ত ২৪টি মামলা রয়েছে। এ ঘটনার মূল হোতা ফয়সাল, অন্যরা সহযোগী। | 6 |
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পে ক্রেনের বোমা ভেঙে ট্রাকচালক ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রূপপুর পারমাণবিক প্রকল্পের এক নম্বর রিয়্যাক্টর সংলগ্ন স্হানে কাজ করার সময় ক্রেনের বোমা ভেঙে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন- ইব্রাহীম হোসেন (৩৫) দানেশ মিয়া (৩০) ও ওয়াসিম হোসেন (৩২)। রূপপুর পারমাণবিক প্রকল্পের সাইড অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে বি এম রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, রূপপুর পারমাণবিক প্রকল্পের এক নম্বর রিয়্যাক্টরের পাশে ১৩৫০ টনের হলুদ ক্রেনের পাশে রাশিয়ান কোম্পানি অর্গানাগোস্টরয় ১০০ টনের ফ্লাই জিপ ক্রেন কাজ করছিল। সন্ধ্যা ৬টায় হঠাৎ ক্রেনের বোমা ভেঙে পাশে কর্মরত রোইনওয়াল্ড এসএল কোম্পানির একটি ড্রাম ট্রাকের ওপর পড়ে। এতে ট্রাকচালকসহ তিনজন আহত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক তাসকিন তামান্না স্বর্ণা জানান, আহতদের অবস্হা শংকামুক্ত। তবে এক শ্রমিকের হাত ও পা গুরুতর জখম হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। | 6 |
বাবার জন্মদিন পালনের জন্য এপ্রিল মাসেই সিলেটে আসতে চেয়েছিলেন। আগামী জুনে জন্মদিন হলেও কয়েকদিন ধরে এপ্রিলে বাবার জন্মদিন বলছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এজন্য পরিবারের সবাইকে নিয়ে নগরীর ধোপাদিঘীরপারের পৈত্রিক বাড়ি হাফিজ কমপ্লেক্সে আসার কথা বলেছিলেন তিনি। শেষপর্যন্ত জন্মমাটিতে এলেন তিনি, তবে শীতল কফিনে শুয়ে। আজ শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হাফিজ কমপ্লেক্সে পৌঁছায় সাবেক অর্থমন্ত্রীর মরদেহ। পবিত্র ঈদুল ফিতরের সময় তাকে নিয়ে সিলেটে আসার আবদারও করেছিলেন বলে জানান প্রয়াতের অনুজ ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, ঈদের আগে সিলেট আসতে চেয়েছিলেন। সিলেটে আসার জন্য তিনি সবসময় উদগ্রীব থাকতেন। শেষবেলাও সিলেটে আসতে চেয়েছিলেন। প্রয়াতের ইচ্ছে অনুযায়ী, পরিবারের সকল সদস্য সড়কপথে তার সঙ্গে আসেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদকে দেখতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে থেকে হাফিজ কমপ্লেক্সে ভিড় করেন। এদের মধ্যে অন্যতম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। এই রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে ১০টা) হাফিজ কমপ্লেক্সে রাখা প্রয়াতের মরদেহ শেষবারের মতো দেখছেন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নগরীর রায়নগরের ডেপুটি বাড়ি বা সাহেব বাড়ি হিসেবে পরিচিত পৈত্রিক বাড়ি সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। রোববার দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সর্বশেষ জানাজার পর তাকে দাফন করা হবে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানিয়েছেন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জানাজার আগে দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত অর্থনীতিবিদ মুহিতের মরদেহ রাখা হবে। সাবেক অর্থমন্ত্রী মুহিত শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-১ (সদর-নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হন। এই সময়ে তিনি অর্থমন্ত্রী হিসেবে দেশের সবচেয়ে বেশিবার বাজেট প্রণয়নের রেকর্ড গড়েন। 'আলোকিত সিলেট' গড়ার প্রত্যয় নিয়ে তিনি ২০০১ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। | 9 |
পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটি ডি'অর্কি শর্ট ও অ্যারন ফিঞ্চ গড়েছিল ৯৫ রান। কিন্তু নবম ওভারে সাদাব খানের বলে ফিঞ্চের আউটের পরই বিপত্তি বাধে। অর্ধশত থেকে তিন রান দুরে থাকতেই সাজঘরে ফিরেন ফিঞ্চ। এরপর ধারাবাহিক উইকেটের পতন হয়। বেশিক্ষণ এক প্রান্ত লাগলে রাখতে পারেননি শর্ট। ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে তরুণ শাহিন শাহ আফ্রিদির বলে সাজঘরে ফিরেন। ৫৩ বলে সাতটি বাউন্ডারি ও চারটি ছক্কা হাকান। এর আগে তাণ্ডব চালান সাদাব আর আমির। ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট শিকার করেন সাদাব। আর আমির বিদায় করেন স্টোইনিসকে। এরপর রাজত্ব চলে আমিরেরই। শিকার করেন দুটি উইকেট। একটি করে উইকেট ঝুলিতে পড়েন ফাহিম আশরাফ, হাসান আলি ও হাসান আলি। ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৮৩ রান। জবাবে বিরতির পর মাঠে নামবে পাকিস্তান। আরো পড়ুন :ভারতকে হারিয়ে সিরিজে প্রত্যাবর্তন ইংল্যান্ডেরভারতকে পাঁচ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে কামব্যাক করল ইংল্যান্ড ১৪৯ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে ম্যাচ জিতল মর্গ্যান অ্যান্ড কোম্পানি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল এখন ১-১ রোববার ৮ জুলাই সিরিজের ফাইনাল ম্যাচ খেলা হবে নটিংহ্যামে টস জিতে শুক্রবার শুরুতে বোলিং নেয় ইংল্যান্ড ধোনি-কোহলিদের বিরুদ্ধে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না প্লাওয়ার প্লে'তে প্রমাণ করে দেন ব্রিটিশ পেসাররা ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই জ্যাক বলের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ৫ রানে ডাগআউটে ফেরেন রোহিত অন্য ওপেনার ধাওয়ানের সংগ্রহ ১০ পঞ্চম ওভারের মধ্যেই ফিরে যান লোকেশ রাহুলও গত ম্যাচের সেঞ্চুরিয়নের এদিন সংগ্রহ মাত্র ৬ রান ২২/৩ থেকে রায়ানের ২৭ ও কোহলির ৪৭ রানের ইনিংসে ভর করে ১৪৮ রানের সন্মানজনক স্কোর করে 'মেন ইন ব্লু' ফিনিশার হিসেবে ২৪ বলে ধোনি করেন ৩২ রান ১০ বলে ১২ রান করে স্কোরবোর্ড সচল রাখেন হার্দিক ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক করে দুই উইকেট তুলে নেন জ্যাক বল ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি এদিন ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন সচিন-দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে দেশের হয়ে ৫০০টি ম্যাচ খেলার নজির গড়লেন মাহি ধোনির কেরিয়ারের স্মরণীয় ম্যাচে অবশ্য জয় উপহার দিতে পারল না 'মেন ইন ব্লু' জেসন রসকে ১৫ ও জোস বাটলারকে ১৪ রান ডাগআউটে ফিরিয়ে শুরুটা ভালোই করেছিল ভারত এরপর ইংল্যান্ডের ইনিংসে হাল ধরেন অ্যালেক্স হেলস ডান হাতি হেলসের দাপুটে ব্যাটিংয়ের সামনে উমেশ-হার্দিকরা রান খরচ করে বসে ১৪৯ রান তাড়া করতে নেমে হেলসের ৪১ বলে ৫৮ রানের ইনিংসের সুবাদে পাঁচ উইকেট সহজ জয় পায় ইংল্যান্ড হেলসের ইনিংস সাজানো ছিল ৪টি চার ও ৩টি ছয় দিয়ে | 12 |
বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই মানুষের হয়ে কাজ করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি-বিন মুর্তজা। গরিব-দুঃখিদের মধ্যে ত্রাণ বিতরণ করা, নড়াইল হাসপাতালে জীবাণুনাশক বুথ স্থাপন করা, ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করাসহ নানা উদ্যোগ নেন। এবার নিজ জেলায় আরেকটি উদ্যোগ নিয়েছেন তিনি। আর তা হলো ৪৫ মিনিটের মধ্যে করোনা ভাইরাস পরীক্ষা করার ব্যবস্থা করা। মাশরাফির উদ্যোগে নড়াইল হাসপাতালে করোনা পরীক্ষার অত্যাধুনিক পদ্ধতি এখন নড়াইল হাসপাতালে পৌঁছে গেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে মাত্র ৪৫ মিনিটেই করোনার পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব। শনিবার দুপুরে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অত্যাধুনিক করোনা পরীক্ষার মেশিন হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন মাশরাফি। উদ্বোধনী অনুষ্ঠানে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর শাকুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমবিডিসি ও লাইন টিবি-লেপ এবং এএসপি, স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম, জেলা প্রশাসক জনাব আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান এড সোহরাব হোসেন বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সদর উপজেলা চেয়ারম্যান মো. নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, ডা. মশিউর রহমানসহ আরো অনেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম বলেন, 'বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে নির্মিত এ মেশিনটি নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্থাপনের ফলে মাত্র ৪৫ মিনিটে করোনা ভাইরাস পরীক্ষা সম্পন্ন করা যাবে এবং করোনা নেগেটিভ বা পজেটিভ ফলাফলও জানা যাবে।' তিনি আরো বলেন, 'মেশিন স্থাপনের ফলে নড়াইলবাসীকে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল জানতে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। করোনা ভাইরাস আক্রান্ত রোগী দ্রুততম সময়ে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। সংসদ সদস্য মাশরাফি-বিন মুর্তজার প্রচেষ্টায় নড়াইলে এটি চালু হতে যাচ্ছে। নড়াইলবাসীর জন্য একটি বড় সুসংবাদ।' | 12 |
দেশে প্রথমবারের মতো নিজস্ব গার্মেন্টস পল্লি তৈরি করতে যাচ্ছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৫০০ একর জমির ওপর তৈরি করতে যাচ্ছে এই গার্মেন্টস পল্লি। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সংগঠনের সভাপতি ফারুক হাসানসহ শীর্ষ নেতারা এ এলাকা পরিদর্শনে আসেন।নিজেদের জন্য বরাদ্দকৃত ৫০০ একরের প্লট পরিদর্শন শেষে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, 'সরকারের (বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) "বেজা" থেকে আমরা ৫০০ একর জমি নিয়েছি। এগুলো আমাদের সদস্যদের কাছে ইতিমধ্যে বরাদ্দও দেওয়া হয়েছে। তবে আমরা এগুলো এখনো বুঝিয়ে দিতে পারিনি।'প্লট বরাদ্দ হলেও কেন বুঝিয়ে দিতে পারলেন না, এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, 'আমরা দেখলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্লটের উচ্চতা সঠিক পরিমাপে করা হয়নি। আবার সমুদ্রের পাশে প্লট প্রোটেকশন ওয়াল স্থাপন করা হয়নি। এ ছাড়া প্লট উন্নয়নের জন্য ভেতরে যে সড়ক দরকার, এটিও এখানো করা হয়নি। এসব বিষয়ে আমরা ঢাকায় বেজা কর্মকর্তার সঙ্গে বৈঠক করব।'কবে নাগাদ বিজিএমইএ গার্মেন্টস পল্লিতে কারখানা নির্মাণকাজ শুরু করবে, জানতে চাইলে তিনি বলেন, 'আমরা তো চাই আগামীকালকেই করতে, কিন্তু তা তো আর হচ্ছে না। তবে আশা করছি, শিগগিরই আমরা উদ্যোক্তাদের প্লট হস্তান্তর করতে পারব। তাঁরা দ্রুত সময়ের মধ্যে কারখানা নির্মাণকাজ শুরু করবেন।'পরিদর্শনকালে বিজিএমইএ সভাপতি 'বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের' (বেজা) কর্মকর্তাদের সঙ্গে নানা সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় বেজাকে তাঁরা প্লটের নানান সমস্যার দিক তুলে ধরে তা দ্রুত সমাধানের অনুরোধ জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি (অর্থায়ন) রাকিবুল আলম চৌধুরী প্রমুখ। | 6 |
সম্প্রতি গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (বিশ্ব ক্ষুধা সূচক) ২০২১ কান্ট্রি-র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। আইরিশ সাহায্য সংস্থা 'কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড'এবং জার্মান সংস্থা 'ওয়েলট হাঙ্গার হিলফে' যৌথভাবে বহুল আলোচিত এই র্যাঙ্কিং প্রকাশ করছে প্রায় দেড় দশক ধরে। সেখানে স্থান লাভকারী দেশের সংখ্যা ক্রমেই বাড়ছে। ২০২০ সালে ১০৭টি থেকে ২০২১ সালে দেশের সংখ্যা ৯টি বেড়ে ১১৬টি দেশে দাঁড়িয়েছে। এই র্যাঙ্কিং নির্ধারিত হয় তিনটি বিষয়ের চারটি পরিমাপকের ভিত্তিতে: অপুষ্টি, শিশুর ওজনের ঘাটতি, শিশুর উচ্চতার খর্বতা এবং পাঁচ বছরের কম বয়সের শিশু মৃত্যুহার। এসব পরিমাপকের মান নেওয়া হয় জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত উপাত্ত থেকে, যার ফলে সূচকটির স্কোর নিয়ে আপত্তির তেমন সুযোগ নেই। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও ইউরোপের উন্নত দেশগুলোর 'হাঙ্গার ইনডেক্স র্যাঙ্কিং' প্রকাশিত হয় না। এই দেশগুলোর মধ্যে ২০২১ সালে পাঁচের কম স্কোর নিয়ে এক নম্বরে রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ বেলারুশ, গণচীন, ব্রাজিল, কুয়েতসহ ১৮টি দেশ আর ৫০ স্কোর নিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় ১১৬ নম্বরে সোমালিয়া। ইয়েমেন ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের অবস্থাও খুবই খারাপ। সবাইকে মনে করিয়ে দিচ্ছি, হাঙ্গার ইনডেক্স স্টারভেশন বা অনাহার সূচক নয়, এটি খাদ্যের পুষ্টিমান ও শিশুমৃত্যুর গতি-প্রকৃতিকে তুলে ধরার প্রয়াস। ২০২০ সালে ১০৭ দেশের মধ্যে ৭৫তম অবস্থানের তুলনায় ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ১১৬ দেশের মধ্যে ৭৬তম। এ বছর বাংলাদেশের ক্ষুধা সমস্যাকে 'মডারেট' (স্কোর ১৯ দশমিক ৯ বা কম) বলা হচ্ছে, গত বছর যা ছিল 'সিরিয়াস' স্কোর (২০ থেকে ৩৪ দশমিক ৯)। ২০১২ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৮ দশমিক ৬, সেখান থেকে গত ৯ বছরে আমরা চারটি পরিমাপকের প্রতিটিতে উল্লেখযোগ্য উন্নতি করে সার্বিক স্কোরকে ২০২১ সালে ১৯ দশমিকে ১-এ নিয়ে এসেছি। ক্যালরি গ্রহণের ঘাটতিতে থাকা জনগোষ্ঠীর অনুপাতকে আমরা ২০০০ সালের ১৫ দশমিক ৭ থেকে ২০২১ সালে ৯ দশমিক ৭ শতাংশে নামিয়ে এনেছি। জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশের ক্রমবর্ধমান গতিশীলতার সঙ্গে হাঙ্গার ইনডেক্সের সূচকের উন্নতি সামঞ্জস্যপূর্ণ। কিন্তু ২০২১ সালে ভারতের অবস্থান নির্ণীত হয়েছে ১০১তম, ২০২০ সালে ছিল ৯৪তম। কিন্তু এ বছর ভারতের অবস্থান সাত ধাপ অবনমিত হয়েছে বলা ঠিক হবে না, যদিও নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর অপুষ্টি, চাইল্ড ওয়েস্টিং এবং চাইল্ড স্টান্টিংয়ের ক্ষেত্রে উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। ভারতের হাঙ্গার ইনডেক্সের স্কোর ২৭ 'সিরিয়াস' রেঞ্জে রয়ে গেছে। ২০২১ সালে পাকিস্তানের অবস্থান ৯২, নেপালের ৭৬ ও মিয়ানমারের ৭১। বাংলাদেশের অবস্থান ২০২০ সালে ভারতের ১৯ ধাপ ওপরে এবং ২০২১ সালে ২৫ ধাপ ওপরে থাকার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অবস্থান নেপাল ও পাকিস্তানের তুলনায় ক্রমাগতভাবে খারাপ নির্ণীত হতে থাকায় এই র্যাঙ্কিং স্বাভাবিকভাবেই ভারতে প্রচণ্ড বিতর্কের জন্ম দিয়ে চলেছে। এ বছর গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের অবস্থান ৭১তম নির্ণীত হওয়ার পর এই বিতর্ক তুঙ্গে উঠেছে। ভারত ইতিমধ্যে ২০২১ সালের এই র্যাঙ্কিং প্রত্যাখ্যান করেছে। আসলে জিডিপি র্যাঙ্কিংয়ে এই দেশগুলো ভারতের অনেক নিচে অবস্থান করছে। সাধারণভাবেও মনে করা হয়, ভারতের জনগণের গড় জীবনযাত্রার মান পাকিস্তান ও নেপাল এমনকি বাংলাদেশের চেয়েও ভালো। তাই প্রশ্ন উঠেছে, ইনডেক্স নির্মাণের 'মেথডলজি' ত্রুটিপূর্ণ কি না। কিন্তু বিষয়টির গভীরে গেলে পরিমাপকগুলোকে অতটা ত্রুটিপূর্ণ মনে হবে না। ভারতের জনগণের মধ্যে আয়বৈষম্য সমস্যা ক্রমবর্ধমান, রাজ্যগুলোর মধ্যে অর্থনৈতিক বৈষম্যও বাড়ছে। বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের সাধারণ জীবনমান এখনো দারিদ্র্যপীড়িত রয়ে গেছে। নিম্ন আয়ের ভারতীয়দের জীবনযাত্রার মান গত কয়েক বছর বাড়ছেই না। খাবারে আমিষ, মাইক্রো-নিউট্রেন্ট, ভিটামিন ও ফ্যাটের ঘাটতি অনেক বেশি থাকায় অপুষ্টি, ওজনের ঘাটতি ও খর্বতার সমস্যা নিম্ন আয়ের জনগণের মধ্যে ব্যাপকতর হওয়াই স্বাভাবিক। শুধু ভাত ও আটা-ময়দার মতো কার্বোহাইড্রেট বেশি খেয়ে মোটা হলেই এর সমাধান পাওয়া যাবে না। ভারত ও বাংলাদেশের শিশুর ক্যালরি গ্রহণ বেড়েই চলেছে, কিন্তু শিশুর ওজনের ঘাটতির স্কোরে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন। স্বাধীনতা অর্জনের পর থেকে ভারতের জনগণের গড় দৈহিক উচ্চতাও ক্রমেই কমে যাচ্ছে শিশুদের ওজনের ঘাটতি ও খর্বতার ব্যাপকতার কারণে। এটা অনস্বীকার্য, মাথাপিছু জিডিপির কান্ট্রি-র্যাঙ্কিং সমাজের প্রান্তিক ও দরিদ্রতম জনগোষ্ঠীর জীবনধারণের কঠিন সংগ্রামকে ঠিকমতো তুলে ধরতে পারে না। জনগণের আয়বৈষম্য বাড়তে থাকলে তার সবচেয়ে বেশি নেতিবাচক অভিঘাত এসে পড়ে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের জীবন ও জীবিকায়। আরও মারাত্মক হলো করোনাভাইরাস মহামারির সবচেয়ে বড় শিকার হয়েছে দরিদ্রতম গোষ্ঠী। অথচ এ দুই বছরে মোদি সরকারের পৃষ্ঠপোষকতায় আদানি ও আম্বানিদের মতো বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে চার গুণের বেশি। মোদির শাসনামলে মুকেশ আম্বানির সম্পদ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। সমালোচকদের একাংশের মতে, সরকারি নীতিমালার কারণেও ভারতের হাঙ্গার ইনডেক্সের ক্রমাবনতি ঘটতে পারে। সরকার জনগণকে প্রাণিজ আমিষ খাওয়া থেকে নিবৃত্ত করার জন্য যেভাবে নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করছে, সেটাকে গবেষকেরা ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছেন। যাহোক, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিমানের গ্রহণযোগ্য প্রতিফলন গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের চারটি পরিমাপকে পাওয়া যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, নেপালের মাথাপিছু জিডিপি ভারতের প্রায় অর্ধেক। এরপরও নেপালে বামপন্থীরা ক্ষমতাসীন হওয়ার পর সূচকে উল্লেখযোগ্য উন্নতি দেশটির সরকারের গণমুখী চরিত্রকেই সামনে নিয়ে এসেছে। অন্যদিকে পাকিস্তানের মাথাপিছু জিডিপি ভারতের চেয়ে ৪০ শতাংশ কম। এরপরও তাদের গড় ক্যালরি ইনটেক ভারতের সমতুল্য হওয়ার পাশাপাশি সাধারণ পাকিস্তানিদের ডায়েটে প্রাণিজ আমিষের প্রাধান্য দেশটির স্কোর ভারতের চেয়ে ভালো হওয়ার পেছনে হয়তো অবদান রাখছে! এটিও উল্লেখযোগ্য যে অপুষ্টি, শিশুর ওজন ঘাটতি ও খর্বতার ক্ষেত্রে পুরো দক্ষিণ এশিয়ার অবস্থান সাব-সাহারান আফ্রিকার বুভুক্ষু দেশগুলোর মতোই খারাপ। কিন্তু ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় শিশুমৃত্যুর হার প্রশংসনীয়ভাবে কমতে থাকায় এসব দেশের স্কোর সাব-সাহারান আফ্রিকার চেয়ে ভালো। ওপরের আলোচনা থেকে শিক্ষণীয় হলো, অনাহার সমস্যার সমাধানে দক্ষিণ এশিয়া অনেকটা সফল হলেও অপুষ্টি, শিশুর ওজনে ঘাটতি ও খর্বতার সমস্যা সমাধানে আমাদের আরও মনোযোগী হতে হবে। মইনুল ইসলাম অর্থনীতিবিদ এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | 8 |
ভারতে মহামারী করোনা ভাইরাসে এক দিনে প্রথমবারের মতো চার হাজারেরও বেশি মানুষের মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শনিবার (৮ মে) দেশটির সরকার এ তথ্য জানায়। ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ নতুন করে আরো ৪ হাজার ১৮৭ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৩৮ হাজার ২৭০ জনে দাঁড়ালো। এতে আরো বলা হয়, এক দিনে ভারতে নতুন করে আরো ৪ লাখ ১ হাজার ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সর্বমোট দেশটিতে এ ভাইরাসে সনাক্তের সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ১৯ লাখে দাঁড়ালো। | 3 |
ঢাকার দোহার উপজেলার ঘাটা গ্রামের সাইদুল মৃধা ও সোহেল নামে নিখোঁজ দুই যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন তাঁদের পরিবার ও এলাকাবাসী।গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।মানববন্ধনে অংশ নেন নিখোঁজ দুই যুবকের পরিবার, এলাকাবাসীসহ বিভিন্ন পেশার মানুষ। এ সময় নিখোঁজ সাইদুল ও সোহেলের সন্ধান এবং মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনকারীরা।দীর্ঘ ছয় মাস ধরে ওই দুই যুবক নিখোঁজ রয়েছেন।সাইদুলের বাবা বাবুল মৃধা ও মা রাজিয়া বেগম জানান, সাইদুল ও প্রতিবেশী সোহেলকে গত ২০ এপ্রিল সুতারপাড়ার চঞ্চল মোল্লা ও সাজ্জাত মোল্লা কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তাঁরা নিখোঁজ রয়েছেন। তাঁদের বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে সাইদুলের মা গত ২৩ এপ্রিল দোহার থানায় জিডি করেন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দোহার আমলি আদালতে সাজ্জাত মোল্লা ও চঞ্চল মোল্লাকে আসামি করে মামলা করেন সাইদুলের মা। পরে আদালতের নির্দেশে দোহার থানায় মামলা রেকর্ড হয়। কিন্তু এখনো নিখোঁজ দুই যুবককে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। | 6 |
বিসিবির প্রেসিডেন্টস কাপের ফাইনালে আজ শান্ত একাদশকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে মাহমুদউল্লাহ একাদশ। সুমন খানের বোলিং তোপে কোমর সোজা করে দাঁড়াতে পারেনি শান্ত একাদশের ব্যাটসম্যানরা। ৪৭.১ ওভারে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে ব্যাট করতে নেমে ২৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে মাহমুদউল্লাহ একাদশ। ব্যাট হাতে সময় মতো জ্বলে উঠেন লিটন দাস। এই টুর্নামেন্টে ফাইনালের আগ পর্যন্ত রান খরায় ভোগা এ ব্যাটসম্যান আজ ৬৯ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন। মুমিনুল হক এবং মাহমুদুল হাসান জয় ফাইনালে ব্যাট হাতে সফল না হলেও ইমরুল কায়েস ৫৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে দলের জয়ে অগ্রণী ভ,মিকা রাখেন। বল হাতে ৫ উইেেকট পাওয়ায় ম্যাচসেরার পুরস্কার জেতেন সুমন খান। অন্যদিকে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন মুশফিকুর রহিম। সুমন ছাড়াও এদিন গোটা টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত বোলিং করা অভিজ্ঞ টাইগার পেসার রুবেল হোসেনও জ্বলে ওঠেন। প্রথম স্পেলের ৫ ওভারে ২টি মেডেনের সঙ্গে ৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন একটি উইকেট। আর শেষ দিকে এসে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করে দারুণ ব্যাটিং করা ইরফান শুক্কুরের উইকেটটি। আর এর মাধ্যমেই মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বনে যান। এদিন হোম অব ক্রিকেট মিরপুরে টস জিতে নাজমুল হোসেন শান্ত একাদশকে ব্যাটিংয়ে পাঠায় মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়াটা যে সঠিক ছিল তা প্রমাণ করছেন রিয়াদের দলের ২ পেসার রুবেল হোসেন এবং সুমন খান। ব্যাট করতে নেমে শুরুতেই রুবেল হোসেনের তান্ডবের সামনে পড়ে শান্ত একাদশ। ইনিংসের প্রথম ওভারেই রুবেল হোসেনের বলে মাত্র ৪ রান করে ফিরতে হয় ওপেনার সাইফ হাসানকে। এরপর উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনি উইকেটে আসার পরেই রিটায়ার হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরেন সৌম্য সরকার। তিনি রিটায়ার হার্ট হয়ে ফিরলে উইকেটে আসেন মুশফিকুর রহিম। তবে খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি মুশফিক। সুমন খানের প্রথম শিকারে পরিণত হওয়ার আগে ৩৭ বলে মাত্র ১২ রান করেন মুশফিক। দলীয় ৩৫ রানেই ২ উইকেট হারায় শান্ত একাদশ। এরপর আবারো মাঠে ফেরেন সৌম্য, তবে ১৫তম ওভারে দলীয় ৪৩ রানের মাথায় ব্যক্তিগত ৫ রানে সুমন খানের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। ৪৩ রানে ৩ উইকেটে হারিয়ে চাপে পড়া শান্তদের চেপে ধরেন সুমন। উইকেটে নতুন আসা আফিফ হোসেন ধ্রবকে কোনো রান তোলার আগেই নিজের তৃতীয় শিকারে পরিণত করেন সুমন খান। এরপর তৌহিদ হৃদয়ের সঙ্গে ১৯ রানের জুটি গড়ে দলীয় ৬৪ রানের মাথায় ব্যক্তিগত ৩২ রানে মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল ঠিক সে সময়ই ক্রিজে আসেন ইরফান শুক্কুর। হৃদয়কে সঙ্গে নিয়ে দলের বিপর্যয় সামাল দিয়ে গড়েন ৭০ রানের জুটি। ইনিংসের ৩৬তম ওভারে মাহমুদউল্লাহ হৃদয়কে ২৬ রানে তুলে নিলে ভাঙে এই জুটি। এরপরও নিজের দৃঢ় ব্যাটিং ধরে রাখেন শুক্কুর। সেই সঙ্গে তুলে নেন অর্ধশতক। উইকেটের সামনে অফ ও অনসাইডে বেশ কিছু সাহসী ইনিংস খেলেছেন এইচপি ও মোহামেডানের হয়ে গত ২ মৌসুম খেলা চট্টগ্রামের এ উইকেটকিপার ব্যাটসম্যান শুক্কুর। তিনি ৭৬ বলে ৭৫ রান করে আউট হন। মাহমুদউল্লাহ একাদশের হয়ে বল হাতে ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রানের বিনিময়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন পেসার সুমন খান। আর নিয়েছেন ২টি উইকেট। | 12 |
আইসিইউর অভাবে গর্ভের ১০ মাসের বাচ্চাসহ মা-সন্তান দুজনই মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার (১০ জুন) সকাল ১১টায় গর্ভের সন্তানসহ ফৌজদারহাটের শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে ৩০ বছর বয়সী ওই গর্ভবতী নারীর জন্য তার স্বজনরা চট্টগ্রামের এমন কোনো হাসপাতাল বাদ রাখেননি, যেখানে তারা একটি আইসিইউ বেডের খোঁজে যাননি। কোথাও না পেয়ে উপায়হীন স্বজনরা ফেসবুকে পোস্ট দিয়েও একটি আইসিইউর জন্য দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। দিনভর তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল আর ওয়ার্ড থেকে ওয়ার্ডে দৌড়াদৌড়ি করে ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেলের করোনা ওয়ার্ডে মৃত্যুর কোলে ঢলে পড়েন মুক্তা (৩০) নামের ওই নারী। নিহত স্বজনদের অভিযোগ, করোনা সন্দেহে চিকিৎসকদের অবহেলায় বিনা চিকিৎসায় ওই প্রসূতির মৃত্যু হয়েছে। মুক্তার ভাই রনি জানান, আমার আপুর দুই ছেলে-মেয়ে। আগেরবারও তার বাচ্চা হওয়ার পর এরকম শ্বাসকষ্ট হয়েছিল। সেবার তো করোনা ছিল না। সে চিকিৎসাও পেয়েছিল। বেঁচেও ফিরেছিল। এবারেই শুধু চিকিৎসার অভাবে আর পারলো না। প্রসঙ্গত কয়েকদিন আগে সরকারি-বেসরকারি সব হাসপাতালে প্রসূতি মায়েদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা পরীক্ষাসহ অন্যান্য সুচিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্নিষ্ট বিবাদীদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল। | 6 |
মিয়ানমারে সামরিক অভুত্থানের সময় নৃশংসতা চালানো এবং সামরিক সরকারের সঙ্গে যুক্ততার অভিযোগে দেশটির ২২ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর। এ নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের সামরিক সরকার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের (এসএসি) তিন প্রতিনিধি ও সেনাবাহিনীর নিয়োগপ্রাপ্ত চার মন্ত্রীসহ ওই ২২ জনের সম্পদ জব্দ করবে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি নির্বাহী আদেশের আওতায় মিয়ানমারের পরিস্থিতির কারণে দেশটির ২২ জনের সম্পদ জব্দ করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এসএসির তিন প্রতিনিধি ও সেনাবাহিনীর নিয়োগপ্রাপ্ত চার মন্ত্রী বাদে নতুন নিষেধাজ্ঞায় থাকা অন্য ১৫ জন হচ্ছেন ইতিপূর্বে নিষেধাজ্ঞার তালিকায় থাকা সেনা কর্মকর্তাদের সন্তান ও স্বামী বা স্ত্রী। ওই ২২ জনের সবার আর্থিক নেটওয়ার্ক সেনা কর্মকর্তাদের অসৎ তৎপরতায় সহায়তা করেছে। প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের অধীনস্থ একটি সংস্থা হচ্ছে বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর। বিদেশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির জন্য হুমকির সঙ্গে যুক্ত দেশ, সরকার, সন্ত্রাসী ও আন্তর্জাতিক মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ওফ্যাক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এর পাশাপাশি মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় মিয়ানমারের ওয়াংবো মাইনিং লিমিটেড, তার দুটি সহযোগী প্রতিষ্ঠান এবং কিং রয়েল টেকনোলিজসকে কালো তালিকাভুক্ত করেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীকে অর্থের জোগান দেওয়াসহ নানা ধরনের সহায়তা প্রদানের অভিযোগ রয়েছে। ওয়াংবো মাইনিং লিমিটেডের বিরুদ্ধে শ্রম অধিকারের পাশাপাশি মানবাধিকার লংঘনের অভিযোগ রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, আজকের এই পদক্ষেপের মধ্য দিয়ে এটি স্পষ্ট যে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র বাড়তি পদক্ষেপ নিতে থাকবে। মিয়ানমারের সেনাবাহিনী এবং সামরিক নেতৃত্ব তাদের অবস্থান বদল না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। | 3 |
পনির নামটা শুনলেই সব বয়সের মানুষের জিভে জল আসে। বিশ্বের প্রাচীনতম খাবারের একটি পনির। সময়ের সঙ্গে পনির নিয়ে চলেছে নানা গবেষণা। প্রাণীবাদীদের মাধ্যমে নিরামিষভোজী খাবারের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে পনিরের নানান রেসিপি পেয়েছে নানান মাত্রা। মাত্র আধা ঘণ্টায় বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন মজাদার স্পাইসি চিলি পনির। কিউব পনির ২৫০ গ্রাম, ১টি মাঝারি আকৃতির ক্যাপসিকাম, ৪টি মাঝারি আকৃতির পেঁয়াজ, ১ চামচ চিনি, লবণ স্বাদমতো, ১ চা-চামচ শুকনা মরিচের গুঁড়া, ২টি কাঁচা মরিচ কুচি, সয়া সস, চিলি সস, ময়দা, কর্নফ্লাওয়ার, আধা চামচ কালো গোলমরিচের গুঁড়া, তেল, সামান্য রসুন ও আদাকুচি। একটি বাটিতে এক কাপ ময়দা নিন। আরেকটি বাটিতে এক কাপ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে এক চামচের চার ভাগের এক ভাগ কালো গোলমরিচের গুঁড়া মেশান। আরেকটি বাটিতে পানি নিন। পনির ময়দায় গড়িয়ে পানিতে ভিজিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণে মাখিয়ে নিন। তারপর সেটি তেলে ভাজুন। হালকা লাল রং ধারণ করলে তুলে ফেলুন। একটি বাটিতে সয়া সস নিয়ে তাতে দুটি কাঁচা মরিচ কুচি, এক চামচ কর্নফ্লাওয়ার, এক চা-চামচ লাল মরিচের সস, এক চা-চামচের চার ভাগের এক ভাগ কালো গোলমরিচের গুঁড়া, এক চামচ ভিনেগার, এক চা-চামচ শুকনা মরিচের গুঁড়া, এক চামচ চিনি আর পরিমাণমতো লবণ মিশিয়ে রেখে দিন। এবার আগের পনির ভাজা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ গরম তেলে একটু আদা আর রসুনকুচি দিন। তারপর মাঝখান থেকে চার ভাগ করে ছড়ানো পেঁয়াজ আর ক্যাপসিকাম যোগ করুন। এরপর বাটিতে সয়া সসের যে মিশ্রণ ছিল, সেটি ঢেলে দিন। ঘন হয়ে এলে ভেজে উঠিয়ে রাখা পনিরগুলো ছেড়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করুন। নামানোর আগে চেখে দেখে নিন, সবকিছুর স্বাদ ঠিকঠাকমতো আছে কি না। নামানোর আগে চাইলে একটু ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন। গরম গরম পরিবেশন করুন। এই মজাদার স্পাইসি চিলি পনির রুটি বা ভাতের সঙ্গে খেতে পারেন। | 4 |
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। সকাল ৬টায় কালো ব্যাজসহ রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে দলের নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা।কেন্দ্রের পাশাপাশি সারা দেশে দলের জেলা ও উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। ভাষাশহীদদের স্মরণে আলোচনার সভা আয়োজন করা হবে।এই কর্মসূচি সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহদফতর সম্পাদক মুনির হোসেন ও তাইফুল ইসলাম টিপু প্রমুখ। | 9 |
সেমিফাইনালের আগেই শেষ হয়েছে ভারতের বিশ্বকাপ অভিযান। এর সঙ্গে ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে আরও একটি বড় জুটি। টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করবেন না বিরাট কোহলি। প্রধান কোচের চেয়ারেও আর দেখা যাবে না রবি শাস্ত্রীকে। এত এত 'না' এর ভিড়ে কি যুক্ত হবে আরও একটি নাম? সেই নামটি মহেন্দ্র সিং ধোনির।বিশ্বকাপের মঞ্চে কোহলির 'বিদায়টা' রঙিন করতে কম চেষ্টা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বহু দিন ধরে অধরা শিরোপাটা কোহলির হাতে তুলে দিতেই কিনা মেন্টর হিসেবে নিয়ে আসা হয়েছিল দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে। এরপর ধোনি চমক দেখিয়েছিলেন পারিশ্রমিক না নেওয়ার ঘোষণা দিয়ে। মাঠের বাইরে চমক দেখালেও মাঠে কোহলিদের পারফরম্যান্সে কোনো চমক আনতে পারেননি ক্যাপ্টেন কুল। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর নিউজিল্যান্ডের কাছে আরেকবার হেরে তো খাদের কিনারাতেই পড়ে যান কোহলিরা। যে খাদ থেকে শেষ পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারেনি ভারত। ধোনির কোনো পরামর্শেও কাটল না আইসিসি প্রতিযোগিতায় কোহলির ট্রফি-দুর্ভাগ্য।২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হাতকাটা জার্সি পরে মাঠে নেমেছিলেন 'অপরিচিত' ধোনি। পেশিবহুল হাত, চওড়া হাসি আশ্বস্ত করছিল ১৩০ কোটি মানুষকে। সবাই ভাবছিলেন অনুজের অধিনায়ক পর্বের শেষটা রাঙিয়েই নিজের মেন্টর ক্যারিয়ারটার অভিষেকটাও দুর্দান্তভাবে শুরু করবেন ধোনি। কিন্তু শেষ পর্যন্ত ভারতের সুপার টুয়ালভে বিদায়ে কিছুই হলো না। আর তাতে হয়তো ধোনির মেন্টর পর্বেও যতিচিহ্ন বসে যাচ্ছে।ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টি-২০ বিশ্বকাপের পর ধোনিকে ভারতীয় দলে দেখার সম্ভাবনা একেবারেই কম। কেননা নতুন কোচ রাহুল দ্রাবিড় সংসার সাজাবেন নিজের মতো করে। সেখানে ধোনি জায়গা হবে কিনা দেখার বিষয়! | 12 |
জয়পুরহাটে কিডনি ক্রয়-বিক্রয় দালাল চক্রের সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা প্রথমে নিজেদের কিডনি বিক্রি করেন, পরে তাঁরাও এই চক্রের সঙ্গে জড়িয়ে একসময় দালাল হয়ে যান। চক্রের সদস্যরা অসহায় ও গরিবদের অভাব-অনটনের সুযোগ কাজে লাগিয়ে প্রাথমিক অবস্থায় ১৫ থেকে ২০ হাজার টাকা তাঁদের ধার বা সুদে দেন। পরিকল্পনা অনুযায়ী, কিছুদিন পর সেই টাকা ফেরত চান তাঁরা। এ সময় তাঁরা টাকা ফেরত দিতে না পারলে কিডনি বিক্রির জন্য উদ্বুদ্ধ করা হয়। পরে এ কাজ করতে বাধ্য করা হয়। গতকাল শনিবার বেলা ১টার দিকে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পুলিশ লাইনস ড্রিল শেডে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালাই উপজেলার থল গ্রামের সাহারুল (৩৮), উলিপুর গ্রামের ফরহাদ হোসেন চপল (৩১), জয়পুর বহুতী গ্রামের মোশাররফ হোসেন (৫৪) ও মোকাররম (৫৪), ভেরেন্ডি গ্রামের শাহারুল ইসলাম (৩৫), দুর্গাপুর গ্রামের সাইদুল ফকির (৪৫) এবং জেলার পাঁচবিবি উপজেলার গোড়না আবাসন এলাকার সাদ্দাম হোসেন (৪০)।তাঁদের মধ্যে শাহারুল ইসলাম ২০০৯ সালে, মোকাররম ২০০৬ সালে ও সাইদুল ফকির ২০১৬ সালে তাঁদের কিডনি বিক্রি করেন এবং ফরহাদ হোসেন, সাদ্দাম, সাহারুল ও মোশাররফ কিডনি বিক্রির জন্য ভারতে যান। কিন্তু তাঁরা ভয় পেয়ে কৌশলে ভারত থেকে পালিয়ে আসেন। এরপর থেকে তাঁরাও দালালে পরিণত হন।পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, কিডনি ক্রয়-বিক্রয় চক্রের দালালেরা অসহায় ও গরিবদের অভাব-অনটনের সুযোগ নিয়ে তাঁদের প্রাথমিক অবস্থায় ১৫ থেকে ২০ হাজার টাকা ধার বা সুদে দেন। আর কিছুদিন পরে পরিকল্পনা অনুযায়ী সেই টাকা ফেরত চান তাঁরা। টাকা ফেরত দিতে না পারলে তাঁদের কিডনি বিক্রির জন্য প্রথমে উদ্বুদ্ধ করেন, পরে কিডনি দিতে বাধ্য করা হয়। আর অসাধু চিকিৎসকের মাধ্যমে তাঁদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর তাঁদের দেশের অভ্যন্তরে অথবা দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তাঁদের কিডনি অপসারণ করা হয়। পরে ভুক্তভোগীকে নামমাত্র চিকিৎসা দিয়ে শেষে তাঁদের এক থেকে দুই লাখ টাকা ধরিয়ে দেওয়া হয়।এসপি মাসুম আহাম্মদ ভূঞা আরও জানান, সাম্প্রতিক সময়ে কালাই থানা এলাকা থেকে কয়েকজন নিখোঁজ হন। বর্তমানে তাঁরা কালাই এলাকার কিডনি ক্রয়-বিক্রয় চক্রের প্রধান দালাল কাওছার ও সাত্তারের মাধ্যমে দুবাই ও ভারতে অবস্থান করছেন। আরও জানা গেছে, সম্প্রতি কালাই থানা এলাকার পাশাপাশি জেলার পাঁচবিবি থানা এলাকাতেও কিডনি বিক্রির জন্য অসহায় গরিব লোকজনকে প্রলুব্ধ করছে এই সক্রিয় চক্র। এসব তথ্যের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিস সুপার (সদর) মোসফেকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইসতিয়াক আলম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহেদ আল মামুনসহ জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) উপস্থিত ছিলেন।২০১১ থেকে ২০১৪ সালে জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ, মাত্রাই ও উদয়পুর ইউনিয়ন, কালাই পৌরসভার থুপসাড়া মহল্লাসহ কয়েকটি গ্রামের অসহায় ও গরিব মানুষ অভাবে পড়ে অথবা অর্থের লোভে কিডনি বিক্রি করেছিলেন। এখনো ওই সব এলাকার লোকজন এ কাজ করে আসছেন গোপনে এবং কৌশল পরিবর্তন করে। সম্প্রতি তা বেড়ে যাওয়ায় পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে দালালদের গ্রেপ্তার করে। | 6 |
গ্রামটির নাম চরিলাম। ঠিক কেমন করে এই নাম তার কোনো ইতিহাস বা কার্যকারণ আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে উদ্ধার করতে পারিনি। তবে গ্রামটির বয়স যে দুই-আড়াই শ বছরের বেশি না, সেটি মোটামুটি নিশ্চিত। গ্রামের মাঝামাঝি অংশে ছিল একটি বিশালাকৃতির বটগাছ, যেটিকে বয়স নির্ধারণের মাপকাঠি হিসেবে অনেকেই মনে করেন। সেই বটগাছ ছিল ঘন বনজঙ্গলে আচ্ছাদিত। কথিত আছে এই জঙ্গলে একদা বাঘ দেখা যেত, তাই এখনো বাঘবাড়ি>বাগবাড়ি হিসেবে পরিচিত।ছোটবেলায় প্রবাদ শুনেছিলাম, 'আপথ পথ হয়, জঙ্গল হয় মঙ্গল'।আমাদেরও তা-ই হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বটগাছটি রেখে বাকি জঙ্গল পরিষ্কার করে এখানে একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করা হয়। আমি যখন স্কুলে ভর্তি হই তখন চাটাইয়ের ওপর বসে পাঠ নিতাম। চতুর্থ-পঞ্চম শ্রেণিতে দুই-চার জোড়া বেঞ্চ ছিল বলে মনে পড়ে। সেই স্কুলের ছাত্ররা আজ শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, বিসিএস ক্যাডার, ব্যবসায়ী হয়ে সুনামের সঙ্গে কাজ করছে। এখনকার নীল-সাদার মিশেলে সুন্দর ড্রেস পড়ুয়া ছোট্ট ছোট্ট সোনামণিদের পদচারণে সেই বাগবাড়ি এখন মুখর।ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে এর অবস্থান। কালজয়ী উপন্যাস 'তিতাস একটি নদীর নাম'-এর লেখক অদ্বৈত মল্লবর্মণের গ্রাম গোকর্ণঘাট থেকে তিতাসের যে অংশটি মেঘনার দিকে পা না বাড়িয়ে বাঁদিক ঘুরে সোজা দক্ষিণে চলে গেছে, তার উজানে আমাদের এই গ্রাম।অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে গ্রামের কৃষিব্যবস্থাও ছিল পুরোপুরি প্রকৃতিনির্ভর। চৈত্র-বৈশাখ মাসে বৃষ্টির জন্য চাতক পাখির মতো বসে থাকত কৃষকেরা। কয়েক গ্রাম মিলে মাঠে যেমন হতো বৃষ্টির নামাজ, তেমনি রং মেখে সং সেজে উঠানে উঠানে 'আল্লাহ মেঘ দে, ছায়া দে, পানি দেরে তুই আল্লাহ...' গান গেয়ে নেচেগেয়ে মেতে উঠত কিষান-কিষানি-গ্রামের বঁধুরানি।কাঙ্ক্ষিত বৃষ্টি হলে সবাই শশব্যস্ত হয়ে মাঠে নেমে পড়ত। পারস্পরিক সহযোগিতার নিদর্শন ছিল দিয়ারিশা নামক হালচাষ।ঋতুপরিক্রমায় বর্ষা আসত। ধুম পড়ে যেত চারদিকে মাছ ধরার। ধর্মজাল, খড়াজাল, বেল, পেলুন,আনতা, বরা-পাতা কিংবা কাছি টেনে মাছ ধরার সেই দৃশ্য এখন প্রায় বিলুপ্ত।অগ্রহায়ণ ছিল উৎসবের মাস। ধান কাটা, মাড়াই, রোদে শুকানো এবং সবশেষে নাড়া পোড়া দেওয়ার পর শুরু হতো রবিশস্য ফলানোর কাজ।অগ্রহায়ণের শেষেই শীত। ঘরে ঘরে তখন চলত নবান্ন উৎসব। নানা ধরনের পিঠা, চিড়া, মুড়ি, মোয়ার আয়োজনের মাঝে রাতে বসত পুঁথিপাঠ, যাত্রাপালা।গ্রামের লোকজ ঐতিহ্যগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল লাঠিখেলা! সেসব লাঠিয়ালেরা আমাদের ছোটদের চোখে ছিল যেন একেকজন নায়ক!বছর চারেক আগে বিদ্যুতায়নের আওতায় আসা এবং দুই বছর আগে তিতাসের ওপর নির্মিত সুদীর্ঘ ব্রিজটির কল্যাণে পুরো গ্রাম আজ যেন শহুরে রূপ ধারণ করেছে! বেকারত্ব ঘোচাতে শিক্ষিত যুবকেরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগ থেকে পাস করা যুবক শামির উচ্চপদে চাকরির পাশাপাশি সতেজ অ্যাগ্রো নামে একটি খামারবাড়ি গড়ে তুলতে সচেষ্ট হয়েছেন। আরও অনেকে অনুপ্রাণিত হবে ভেবে শামিরের সতেজ অ্যাগ্রোর পুকুরের ছবিটি দিয়ে আজকের লেখা শেষ করছি। | 6 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার এখনো তেমন উন্নতি হয়নি। সবশেষ ব্রিফিংয়ে বিএসএমএমইউ'র চিকিৎসকরা জানিয়েছেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অল্প কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন। তার হার্টে তিনটি ব্লক রয়েছে। এদিকে আজ রোববার সন্ধ্যায় ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের তিন বিশেষজ্ঞ চিকিৎসক। এদিকে ওবায়দুল কাদেরের পরিবার চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার ক্ষেত্রে অনাগ্রহী বলে জানা গেছে। গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আজ সকাল ৭টা ৩০ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে সেতুমন্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। | 6 |
রাজধানী কাবুলসহ আফগানিস্তানের প্রায় সব কটি প্রদেশ দখলে নিয়েছে তালেবান। এখনো কোনো সরকার গঠন না হলেও তালেবানই প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করছে। রাস্তার মোড়ে মোড়ে পাহারা দিচ্ছে, গাড়ি নিয়ে টহল দিচ্ছেন তালেবান সদস্যরা। তাঁদের অনেকের হাতে দেখা যাচ্ছে মার্কিন অস্ত্র।মাসখানেক আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করে। যেখানে দেখা যায়, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে থরে থরে সাজানো রয়েছে সাতটি ব্র্যান্ড নিউ মার্কিন হেলিকপ্টার।এর দিন দুয়েক পর নতুন হেলিকপ্টারের প্রসঙ্গ টেনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সাংবাদিকদের বলেছিলেন, 'আফগানিস্তানে আমাদের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ধীরে ধীরে আরও ডঙ্কার আওয়াজ শুনবেন আপনারা।'কিন্তু নির্মম পরিণতি হলো, আফগানিস্তানে পেন্টাগনের পাঠানো সিংহভাগ অস্ত্র, গোলা-বারুদ, সামরিক হেলিকপ্টার, সাঁজোয়া যানসহ বিভিন্ন ধরনের মূলবান যুদ্ধসরঞ্জাম চলে গেছে তালেবানের হাতে।নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, যেসব মার্কিন অস্ত্র নষ্ট করা হয়নি, বলতে গেলে তার সবকিছু তালেবানের করতলগত হয়েছে।আরেক কর্মকর্তা বলেন, এ পর্যন্ত কী পরিমাণ অস্ত্র তালেবানের হাতে গেছে তার সঠিক হিসাব করা কঠিন। ধারণা করা হচ্ছে দুই হাজারের অধিক সাঁজোয়া যান এবং প্রায় ৪০টি যুদ্ধবিমান তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। সাঁজোয়া যানের মধ্যে সর্বশেষ প্রযুক্তির 'হাম্বি' এবং যুদ্ধবিমানের মধ্যে ইউএইচ-৬০ ব্ল্যাক হকস, স্কাউট অ্যাটাক হেলিকপ্টার এবং স্ক্যানইগল সামরিক ড্রোনও রয়েছে বলে অনুমান করা হচ্ছে।একাধিক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তা তালেবানের হাতে পেন্টাগনের অস্ত্র যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, এসব অস্ত্র সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তা ছাড়া সেখানে তৎপর ইসলামিক স্টেট (আইএস), আইএস খোরাসানসহ নানা সন্ত্রাসী গ্রুপের হাতেও এসব অস্ত্র চলে যেতে পারে, যা অঞ্চলটিতে মার্কিন স্থাপনা বা স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।এমনকি এসব অস্ত্র চীন এবং রাশিয়ার মতো যুক্তরাষ্ট্রবিরোধীদের হাতেও পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য মাইকেল ম্যাককল বলেন, 'যা শুনছি তা রীতিমতো আতঙ্কজনক। এটা যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের জন্য বড় ধরনের হুমকি।'অন্যদিকে গত বুধবার দুই ডজনের বেশি রিপাবলিকান সিনেটর তালেবান ইতিমধ্যে কী পরিমাণ যুদ্ধসরঞ্জাম দখলে নিয়েছে এবং বাকিগুলো দেশে ফিরিয়ে আনার জন্য কী পরিকল্পনা হচ্ছে, তা নিয়ে শিগগিরই বিস্তারিত জানাতে দাবি জানিয়েছেন।প্রসঙ্গত, ২০০২ থেকে ২০১৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্র আফগান সেনাবাহিনীকে প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলারের যুদ্ধসরঞ্জাম সরবরাহ করেছে। | 3 |
রংপুরে পৃথক দুটি স্থান থেকে ৬৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মিঠাপুকুর উপজেলায় র্যাব ও কাউনিয়া উপজেলায় পুলিশ এসব মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। রংপুর র্যাবের সহকারীপরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কগামী পাকা রাস্তার উপর চেকপোস্টে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। এদিকে, রবিবার সকালে কাউনিয়া উপজেলায় হলদিবাড়ি এলাকায় একটি আলু বোঝাই পিকআপে তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে কাউনিয়া পুলিশ। এসময় বরিশালের দেলোয়াার হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮) ও পটুয়াাখালীর আব্দুল মতিনের ছেলে সোহেল মিয়া (২৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পিকআপের চালক ও হেলপার। কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বিডি প্রতিদিন/এমআই | 6 |
বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের বিছানায় কুকুর ঘুমাতে দেখা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পুরুষ বেডে একটি কুকুর ঘুমানোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বায়েজিদ হোসেন নামের এক ব্যক্তি। ছবিটি পোস্ট করার পর এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।বায়েজিদ হোসেন বরগুনা পৌরশহরের কেজি স্কুল এলাকার বাসিন্দা। তিনি শহরের কাপড়ের ব্যবসা করেন। বায়েজিদ বলেন, গত বুধবার রাত ১১টার দিকে চাচা অসুস্থ হয়ে পড়লে আমি হাসপাতালে যাই। এ সময় হাসপাতালের নিচতলার উত্তরপাশে ডায়রিয়া ওয়ার্ডের পুরুষ রোগীদের জন্য রাখা খালি বিছানায় একটি কুকুর ঘুমিয়ে থাকতে দেখতে পাই। আমি মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করলে একজন এসে কুকুরটি তাড়িয়ে দেন। বায়েজিদ বলেন, ওই সময়ে হাসপাতালে কোনো কেয়ারটেকার ছিল না। শুধুমাত্র কক্ষে সেবিকারা অবস্থান করছিল।হাসপাতালের বেডে কুকুর ঘুমানোর বিষয়ে বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান ঝন্টু বলেন, 'বরগুনা জেনারেল হাসপাতালের সার্বিক অবস্থার উদাহরণ এই দৃশ্য। আমাদের সাংবিধানিক মৌলিক চাহিদার অবস্থান কোথায় এটা বলার অপেক্ষা রাখে না। আমরা স্বাস্থ্যসেবায় কতটা অবহেলিত এখন প্রমাণিত। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে চরম উদাসীন। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই।'যোগাযোগ করা হলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরবা উদ্দীন গত বৃহস্পতিবার বলেন, 'ছবিটি আমি এখনো দেখিনি। যদি এমন কিছু হয়ে থাকে তবে আমি ব্যবস্থা নেব।' তিনি আরও বলেন, 'আমরা হাসপাতালে রোগী সামাল দিতে ওখানে অস্থায়ী বেড করেছিলাম। আসলে আমাদের লোকবল সংকট চরমে। প্রয়োজনীয় লোকবলের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে।' | 6 |
দেশেএকদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০৫ জন। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে।অন্যদিকে, একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৮৫৪ জন।শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নতুন আক্রান্ত ৩০৫ জনের মধ্যে ২১২ জনই রাজধানীর। অন্যদিকে, নিহতদের মধ্যে তিনজন ঢাকার।এর আগে, বৃহস্পতিবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২৯৪ জন এবং ৬ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়েছে।এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২৭১ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।বিশ্বে ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী মারা গেছেন ৪৯ লাখ ৮৩ হাজারেরও বেশি মানুষ। | 6 |
বৃষ্টি-বাধায় প্রায় তিন দিনের খেলা বন্ধ থাকার পর চতুর্থ দিন মাঠে নেমেই হতশ্রী দশা বাংলাদেশের। আজ দিনের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানে বাংলাদেশ পেসারদের 'কমন সেন্স' নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবির এই পরিচালক। ঢাকা টেস্টে দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। বৃষ্টিস্নাত কন্ডিশনে অনুকূল পরিবেশ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারেননি দুই পেসার।যদিও আজ সকালে পাকিস্তানের দুই উইকেটের দুটিই নিয়েছেন দুই পেসার ইবাদত হোসেন আর খালেদ আহমেদ। কিন্তু সে অর্থে উইকেটের ফায়দা নিয়ে পাকিস্তান ব্যাটারদের পরীক্ষা নিতে পারেননি দুজনের কেউই। পেস বোলারদের নিয়ে বাংলাদেশের এই সংকট নতুন নয়। ব্যাপারটা কী আসলে অনুশীলনের ঘাটতি নাকি ঘরোয়া ক্রিকেটে পেস সহায়ক উইকেটে না খেলা।সুজন অবশ্য পেসারদের দক্ষতার অভাবকেই বড় করে দেখছেন। ভালো মানের পেসার উঠে আসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন বললেন, 'এটা যেদিন আল্লাহ দেয়। এ ছাড়া আর কী বলব। প্রচুর অনুশীলন করে, ৬ ফুট লম্বা, (ঘণ্টায়) ১৪০ (কিলোমিটার) গতিতে বোলিং করে, কিন্তু কোচ তো কাউকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। এটা "কমন সেন্সের" ব্যাপার। কোচরা অনুশীলন করায়, কিন্তু খেতে তো হবে আপনাকে। চিবোতে হবে আপনার। আপনি যদি চিবোতে না পারেন।'নিজের খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গ টেনে সুজন আরও জানালেন, 'মাশরাফি কীভাবে উইকেট পেয়েছে? তাপস বৈশ্য কীভাবে উইকেট পেত? তখন তো আমরা আরও পারতাম না, আরও জানতাম না। এখন তো আমাদের বোলিং কোচ আলাদা, এই কোচ, ওই কোচ আলাদা। অবশ্য এই প্রশ্নটা বোলিং কোচের কাছে করলে আরও ভালো হতো।' | 12 |
দেশবিরোধী ষড়যন্ত্র-তৎপরতা বাড়াতেই বিএনপি খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়েছিল বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১১ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ড. হাছান বলেন, 'বেগম খালেদা জিয়াকে তারা বিদেশ নিয়ে যেতে চান, এর আইনি কোনো সুযোগ নাই এবং তাদের বিদেশে নেয়ার উদ্দেশ্য ভিন্ন। খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া নয়, বিদেশ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাজনীতি এবং বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে এখন যে ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকান্ড করা হয়, সেগুলোকে আরো তৎপর করা। 'বেগম খালেদা জিয়ার ঠিক জন্মদিন কোনটা, সেটা জনগণ জানতে চায়'উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও দেখেছি, করোনা টেস্টের রিপোর্টে বেগম খালেদা জিয়ার জন্মতারিখ ৮ মে, ১৯৪৬ সাল। এই গোমর যখন ফাঁস হয়ে গেছে, আজকে না কি ফখরুল সাহেব সংবাদ সম্মেলন ডেকেছেন, নিশ্চয় বলেছেন, এটি সঠিক নয়।' 'আপনাদের পাসপোর্টে একটা জন্ম তারিখ, স্কুল সার্টিফিকেটে আরেকটা, প্রধানমন্ত্রী হওয়ার পরে অন্য একটা আবার করোনা রিপোর্টে আরেকটা জন্ম তারিখ -আপনাদের ঠিকটা কোনটা, সেটা জনগণ জানতে চায়'উল্লেখ করে হাছান মাহমুদ বিএনপি'র উদ্দেশ্যে বলেন, 'এই ধরণের ভাঁওতাবাজির রাজনীতি, মিথ্যার রাজনীতি, জনগণকে ধোঁকা দেয়ার রাজনীতি পরিহার করুন। টেলিভিশনে উঁকি দিয়ে দিয়ে সরকারের সমালোচনা করলেই রাজনৈতিক দল হওয়া যায় না।' আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এ সময় বলেন, 'আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। বিএনপি এবং খালেদা জিয়াই প্রতিহিংসার রাজনীতি করে। সেজন্যই তারা ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালন করে, ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল, ১৯৯৬ সালে পাতানো নির্বাচন করে বঙ্গবন্ধুর খুনীকে বিরোধী দলীয় নেতা বানানো হয়েছিল, বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার তারা বন্ধ করেছিল।' জননেত্রী শেখ হাসিনা সমস্ত কিছু ভুলে গিয়ে আদালতে জামিন না পাওয়ার পরেও প্রধানমন্ত্রীর প্রশাসনিক ক্ষমতাবলে বেগম খালেদা জিয়াকে আজ প্রায় দেড় বছর ধরে কারাগারের বাইরে রেখেছেন উল্লেখ করে ড. হাছান বলেন, 'আমাদের নেত্রী প্রতিহিংসার রাজনীতি করেন না, বরং আমাদের নেত্রী যে সহমর্মিতা, যে সহানুভূতি প্রদর্শন করেছেন, তা থেকে বিএনপি এবং খালেদা জিয়ার অনেক কিছু শেখার আছে।' বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সায়ীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ (এমপি) বিশেষ অতিথি হিসেবে এবং মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন। | 6 |
প্রভাসের সঙ্গে জুটি নিয়ে আগেই আলোচনায় উঠে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। এবার তাঁর পারিশ্রমিক শুনে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য। প্রভাসের নায়িকা হওয়ার জন্য নাকি বড়সড় দর হাঁকালেন তিনি। এখন পর্যন্ত বলিউডের ইতিহাসে এত বেশি পারিশ্রমিক কোনো নায়িকা পাননি। তাই দীপিকার এই নতুন পারিশ্রমিকের খবর যদি সত্য হয়, তাহলে নতুন রেকর্ড গড়তে চলেছেন তিনি। সম্প্রতি খবরে উঠে এসেছিল যে 'বাহুবলী'খ্যাত দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাসের সঙ্গে জুটি বেঁধে দীপিকা ঐতিহাসিক ছবিতে আসতে চলেছেন। আর এই ছবির ঘোষণা নিয়ে সিনেমাপাড়ায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল। প্রভাসের ক্যারিয়ারের ২১তম ছবির নায়িকা হতে চলেছেন দীপিকা। তবে এবার দীপিকার নতুন দর চিত্রনির্মাতাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে। বলিউডপাড়ায় জোর গুঞ্জন, বলিউডের 'পদ্মাবতী' প্রযোজনা সংস্থা বিজয়ন্তি মুভিজের থেকে মোটা পারিশ্রমিক নিতে চলেছেন। বলিউডের প্রতিষ্ঠিত নায়কেরাও এর চাইতে কম পারিশ্রমিক পান। খবর অনুযায়ী, দীপিকা এই ছবির জন্য ২২ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়) পারিশ্রমিক নেবেন। আর শোনা যাচ্ছে, প্রভাস নাকি বাংলাদেশের মুদ্রায় ৫৬ কোটি টাকা নিচ্ছেন অশবিন নাগ পরিচালিত এই ছবির জন্য। ইতিমধ্যে দীপিকা ও প্রভাস একে অন্যকে ইনস্টাগ্রামে ফলো করাও শুরু করেছেন। শুরুর দিকে দীপিকা ছবিটি করতে রাজি ছিলেন না বলে জানা গেছে। কারণ, এই বলিউড নায়িকার কাছে তাঁর অভিনীত চরিত্রটি ছোট আর কম গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। দীপিকা জোরদার চরিত্র ছাড়া কোনো ছবিতে কাজ করতে রাজি হন না। তাই সালমানের ছবির প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন। কারণ, ভাইজানের ছবিতে নায়িকাদের সেই অর্থে করার কিছুই থাকে না। এদিকে ছবির নির্মাতারা মনঃস্থির করে নিয়েছিলেন যে দীপিকা ছাড়া অন্য কোনো অভিনেত্রীকে নেবেন না। তাই দীপিকার পারিশ্রমিকের দাবি তাঁরা মেনে নিয়েছেন। এমনকি বলিউডের 'মস্তানি গার্ল'-এর জন্য নির্মাতারা চিত্রনাট্যেও বদল আনতে পারেন। চরিত্রটির ব্যাপ্তি বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। দীপিকা এখন তাঁর আগামী ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। শকুন বাত্রার ছবিতে দেখা যাবে তাঁকে। তাঁর অভিনীত '৮৩' ছবিটি মুক্তির অপেক্ষায়। কবির খান পরিচালিত এই ছবিতে তাঁকে ভারতীয় সাবেক ক্রিকেটার কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে দেখা যাবে। কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। বিয়ের পর এই প্রথম তাঁরা একসঙ্গে পর্দায় আসতে চলেছেন। | 2 |
গাইবান্ধায় ন্যাশনাল সার্ভিসের এক কর্মীকে (৩৫) ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে ভাইরালের ভয় দেখিয়ে অনুরূপ কার্যক্রম চালানোর অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলকে গ্রেপ্তার (৫০)করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশের একটি দল। তিনি সদর উপজেলার ১ নম্বর লক্ষ্মিপুর ইউনিয়নের মালিবাড়ির বকসির খামার গ্রামের মো. আনোয়ার হোসেন পুত্র। পুলিশ ও নির্যাতিতা গৃহবধূর অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ মার্চ চেয়ারম্যানের কাছে প্রত্যয়ন নিতে যায় ওই গৃহবধূ। এ সময় চেয়ারম্যান কৌশলে তাকে কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরে বিভিন্ন সময় ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে চেয়ারম্যান বাদল। শুধু তাই নয় গত ১১ নভেম্বর ধর্ষিতার বাড়িতে গিয়ে তার স্বামীর অনুপস্থিতিতে আপত্তিকর অবস্থায় লক্ষীপুরের বামুনীপাড়ার এলাকাবাসী চেয়ারম্যানকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরবর্তীতে গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত এর আগে ২০১৭ সালে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল এই ইউপি চেয়ারম্যান। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার মামলা রেকর্ডকারী কর্মকর্তা মাহফুজার রহমান। গৃহবধূ ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। আজ ২৫ নভেম্বর (বুধবার) ভুক্তভোগীর মেডিকেল টেস্ট সম্পন্ন হবে। গাইবান্ধা সদর থানায় ধারা ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; মামলা নম্বর ৪৯; জিআর-৭৬২ রুজু হয়েছে। | 6 |
জমকালো অনুষ্ঠানে যাবেন অথচ ভারী সাজসজ্জার অংশ হিসেবে কানে দামি দুল থাকবে না, তা হয় না। সেই কানের দুলের মূল্য় কত হতে পারে বলে আপনার ধারণা? বিশ্বে এমনও কানের দুল রয়েছে, যার দাম মিলিয়ন ডলার।এমপ্রেস ইউজেনি কানের দুলনেপোলিয়ন বোনাপার্ট এই বহু দামি কানের দুলের জোড়াটি বিয়ের উপহার হিসেবে সম্রাজ্ঞী ইউজেনিকে দিয়েছিলেন। ২০১৪ সালে নিউইয়র্কের এক নিলামে ১০০ ক্যারেটের হীরার এই কানের দুল জোড়ার দাম উঠেছিল ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ কোটি ৫২ লাখ টাকার সমপরিমাণ।কলাম্বিয়ান এমারেল্ডকলাম্বিয়ান এমারেল্ড দুল জোড়ার প্রতিটিতে রয়েছে ১১ দশমিক ৭৫ ক্যারেট হীরা ও পান্না। এই দুল জোড়াও নিলামে বিক্রি হয়েছিল। দাম উঠেছিল ৪ দশমিক ৮ মিলিয়ন ডলার বা প্রায় ৪১ কোটি ৪৭ লাখ টাকা।হ্যারি উইন্সটনের কানের দুলবিলাসবহুল গয়না তৈরির জন্য সুনাম রয়েছে আমেরিকান হ্যারি উইন্সটনের। উইন্সটনের ৬০ ক্যারেটের মুক্তার কানের এক জোড়া দুলের দাম ছিল ৮ দশমিক ৩ মিলিয়ন ডলার। আমাদের মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭১ কোটি ৭১ লাখ টাকা।গোলকুন্ডা হীরার দুলবিশ্বের দামি কানের দুলের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গোলকোন্ডা হীরার দুল। এর দাম ৯ দশমিক ৩ মিলিয়ন ডলার বা ৮০ কোটি ৩৫ লাখ টাকা। এই জোড়ার এক-একটি দুলে রয়েছে ভারতের ২৩ দশমিক ১১ ক্যারেট গোলকোন্ডা হীরা।নীল ও গোলাপি হীরার দুলহীরার নীল ও গোলাপি কানের দুল জোড়া নিলামে বিক্রি হয়েছিল ৫৭ দশমিক ৪ মিলিয়ন ডলারে। অর্থাৎ প্রায় ৪৯৫ কোটি ১৩ লাখ টাকা। শুধু তা-ই নয়, নিলামে বিক্রি হওয়া কানের দুলের মধ্য়ে এটিই সবচেয়ে দামি পুরো বিশ্বে। নিউইয়র্কের ফাইন আর্ট কোম্পানি সদবি'স এ নাশপাতির আকারে কাটা নীল ও গোলাপি এই কানের দুলের নাম দেওয়া হয় গ্রিক দেব-দেবীর নামানুসারে, অ্যাপোলো ও আর্টেমিস।সূত্র: এক্সপেনসিভ ওয়ার্ল্ড | 6 |
ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মানহানি মামলার নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার (২১ মে) দুপুরে বড়লেখা প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।প্রতিবাদ সভায় মামলার নিন্দা ও মামলা প্রত্যাহের দাবিতে বিবৃতি প্রদান করা হয়। বড়লেখা প্রসক্লাব সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি অসিত রঞ্ছন দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি আব্দুর রব,কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, প্রসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদ ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, উত্তর পূর্ব প্রতিনিধি জালাল আহমেদ, ইত্তেফাক প্রতিনিধি তপন দাস, যায়যায় দিন প্রতিনিধি সুলতান আহমেদ খলিল ও আজকের পত্রিকা প্রতিনিধি এ জে লাভলু প্রমুখ। সভায় বক্তারা মুক্ত সাংবাদিকতার প্রতিবন্ধক যে কোন আইনে সংবাদিকদের মামলা, গ্রেপ্তার ও হয়রানির নিন্দা জানান। কুমিল্লায় ভোরের কাগজ প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। | 6 |
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক-কানুপুর ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম নোদাপুর। এই গ্রামের নিম্নবিত্ত পরিবারের মেয়ে মোছা. শাপলা খাতুন। এই গ্রামের বেশির ভাগ মেয়েদের অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়। শাপলার জীবনেও তা হানা দিয়েছিল। তিনি যখন সপ্তম শ্রেণিতে পড়েন তখন তাঁকে বিয়ে দেওয়ার জন্য চাপ আসে। কিন্তু তাঁর পড়াশোনার অদম্য ইচ্ছা ও মায়ের সহযোগিতায় শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে হয়নি তাঁকে। শত বাধা পেরিয়ে অদম্য ইচ্ছা নিয়ে পড়াশোনা করে স্নাতক (সম্মান) শেষ করেন তিনি। সেই শাপলা এখন কাজ করছেন ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ নামক প্রতিষ্ঠানে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইকোনমিক কনসালট্যান্ট হিসেবে। শাপলা আক্তার ২০১৬ সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এবং প্রথম আলো 'ফার্স্ট ফিমেল ইন দ্য ফ্যামিলি স্কলারশিপ অ্যাওয়ার্ড' পান। শিক্ষাবৃত্তি পেয়ে অর্থনীতিতে স্নাতক শেষ করেন চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে। শাপলা জানালেন, 'তিনি তাঁর গ্রামের প্রথম গ্র্যাজুয়েট সম্পন্নকারী নারী।' তাঁর পরিবার তথা গ্রামের প্রথম গ্র্যাজুয়েট হওয়া ও বর্তমান পরিস্থিতির যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হলো 'অদ্বিতীয়ার গল্প' নামক অনলাইন অনুষ্ঠানে। ২৭ জানুয়ারি ২০২২ (বৃহস্পতিবার), বিকেল ৪টা ৩০মিনিটে প্রথম আলো ট্রাস্ট এই অনলাইন অনুষ্ঠানের আয়োজন করে। গাইবান্ধার প্রত্যন্ত গ্রাম থেকে শাপলার উঠে আসার গল্প জানতে চাইলে তিনি জানান, 'ছোট থেকেই পড়াশোনার ঝোঁক ছিল। ছাত্রীও ভালো ছিলাম। শিক্ষকেরা অনেক সহায়তা করেছেন। পরে প্রাথমিকে জেনারেল গ্রেডে বৃত্তি পাই। স্কুল প্রতিষ্ঠার পর আমিই প্রথম বৃত্তি পাই। ফলে আমাকে অনেকে অন্যভাবে দেখা শুরু করে। একই ভাবে জেএসসিতে জেনারেল গ্রেডে বৃত্তি পাই। এই বৃত্তির টাকা ও টিউশনির টাকা দিয়ে পড়াশোনা চলতে থাকে। এভাবে মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাই। আমি আরও নতুন করে সাহস সঞ্চার করি। কিন্তু ভালো একটা কলেজে কীভাবে পড়ব, তা নিয়ে শঙ্কায় পড়ে যাই।একলা একটা মেয়ে বাড়ির বাইরে গিয়ে কীভাবে পড়ব! খরচই বা কে দেবে? এত কিছুর মধ্যেও সাহস নিয়ে উপজেলায় গিয়ে ভর্তি হলাম। শুরু হলো নতুন যুদ্ধ। ক্লাস ও প্রাইভেটের ফাঁকে যেটুকু সময় পাই বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করি। পরে একজনের পরামর্শে ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করি। পরে সেটা পেয়েও যাই । আমার পথ আরেকটু সুগম হয়। এই বৃত্তির টাকা ও টিউশনির টাকা দিয়ে নিজের খরচ ও বাড়িতে বাবা-মাকে কিছু পাঠাই। কারণ, বাবার জমাজমি তেমন নেই। আবার অসুস্থ ছিলেন তিনি। তাই বড় সন্তান হিসেবে আমাকেই দায়িত্ব নিতে হয়। এভাবেই প্রতিনিয়ত যুদ্ধ করে উচ্চমাধ্যমিকে জিপিএ-৪.৭৫ পেয়ে উত্তীর্ণ হই।' উচ্চমাধ্যমিক তো উত্তীর্ণ হলা, এখন কি করব? সেই একই টেনশন। আমার গ্রামে এমন কেউ নেই যে পরামর্শ নেব। তারপর গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা আমাকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) কথা জানান।আমার মা প্রায় ১৫ বছর ধরে গ্রামীণ ব্যাংকের সদস্য হওয়ায় এই সুযোগটা পাই। তারপর ওই কর্মকর্তার পরামর্শ মতে আবেদন করি। পরীক্ষায় পাস করি, ভাইভায় উত্তীর্ণ হই। পরে পূর্ণ বৃত্তি নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই। ভর্তির সময় অদ্বিতীয়া বৃত্তির জন্য আবেদন করে রাখি। কিছুদিন পর জানাতে পারি, আমাকে অদ্বিতীয়া শিক্ষাবৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে। এই বৃত্তিটা আমার শিক্ষা সরঞ্জাম ও ব্যক্তিগত বিভিন্ন খরচ মেটাতে দারুণভাবে সহযোগিতা করেছে। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।' এইউডব্লিউ'তে এসে নিজেকে কীভাবে খাপ-খাওয়ালেন জানাতে চাইলে শাপলা বলেন, 'আসলে আমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসা তাদের একটু সমস্যা হয় প্রথম দিকে। তবে কঠোর পরিশ্রম করে তা আয়ত্ত করে নিয়ছি। এইউডব্লিউতে একটা বিষয় হলো-প্রথম বছর আমাদের ফাউন্ডেশন কোর্স করতে হয়েছে। যার মাধ্যমে টিচারদের সঙ্গে ক্লোজ ইন্টারেক্ট করেছি, আমাদের বিভিন্ন গ্রুপ ওয়ার্কের মাধ্যমে কাজ করেছি। অনেক সাপোর্ট পেয়েছি শিক্ষকদের কাছ থেকে। সবচেয়ে বেশি শিখেছি..লিডারশীপ কীভাবে গ্রো করতে হয়, টিম ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় ইত্যাদি। এগুলোর মাধ্যমে ট্রেইনড হয়েছি, লিডারশিপ স্কিল তৈরি করেছি। তা ছাড়া ১৯টি দেশের মেয়েদের সঙ্গে সব সময় কমিউনিকেশন করা, থাকা, খাওয়া, গ্রুপ ওয়ার্ক করার কারণে অনেক স্কিল ডেভেলপ করেছি। এটা চাকরি ক্ষেত্রে অনেক কাজে দিচ্ছে।' বাবা-মার অনুভূতি কি শাপলাকে নিয়ে? এর উত্তরে তিনি জানান, 'আমার বাবা-মা এখন অনেক গর্বিত আমাকে নিয়ে। শুধু ছেলেরা নয়, মেয়েরাও পরিবারের অনেক সাপোর্ট করতে পারে-এই মতাদর্শ তাদের তৈরি হয়েছে। তখন খুব ভালো লাগে আমার।' বর্তমানে যারা পড়ছে এবং নতুন অদ্বিতীয়াদের জন্য পরামর্শ কি হবে জানতে চাইলে শাপলা বলেন, ' বলার বিষয় একটাই, যে উদ্দেশ্যে আমরা এখনে এসেছি সেটা যেন সফল হয়। আমার বাবা-মা যেমন বিশ্বাস করেছে যে- শুধু ছেলেরা নয়, মেয়েদের ওপর নির্ভর করা যায়। তাই বলব,নিজের স্বপ্ন পূরণে চেষ্টা থাকতে হবে, নিজের পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করতে হবে। আমাকে যেমন আমার সমাজে এখন রোল মডেল হিসেবে নেয়। আমার গ্রামের অনেকেই এখন আমার মতো হতে চায়। এটা আমার অনেক বড় পাওয়া।' উল্লেখ্য, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ২০১২ সাল থেকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং প্রথম আলো 'ফার্স্ট ফিমেল ইন দা ফ্যামিলি স্কলারশিপ অ্যাওয়ার্ড' নামে শিক্ষাবৃত্তি প্রদান শুরু করে। প্রতিবছর পরিবারের প্রথম নারী অথচ অসচ্ছল, যিনি উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গঠনে আগ্রহী, এ রকম ১০ জনকে ট্রান্সকম গ্রুপের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে এ শিক্ষাবৃত্তি দেওয়া শুরু করে প্রথম আলো ট্রাস্ট। ট্রান্সকমের সহায়তায় ২০১৬ সাল পর্যন্ত ৪২ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন। ২০১৭ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এই শিক্ষাবৃত্তির দায়িত্ব নেয়। নতুনভাবে নামকরণ করা হয় 'অদ্বিতীয়া' নামে। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় ৪৬ জনসহ এ পর্যন্ত মোট ৮৮ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন (২০২১ পর্যন্ত)। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনও তাঁদের আবাসন, টিউশন ফি সুবিধাসহ নানা সুযোগ দেয়। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হয় প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে। সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা। | 6 |
পশ্মিবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলা হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মুর্শিদাবাদে নিমতিতা রেল স্টেশনে এ হামলা হয়। এ হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। বোমা হামলা মন্ত্রীকে লক্ষ্য করেই করা হয়েছিল বলে জানিয়েছে মুর্শিদাবাদের পুলিশ। পুলিশ জানিয়েছে, কলকাতায় আসবেন বলে বুধবার রাতে রওনা দিয়েছিলেন জাকির। নিমতিতা থেকে তার তিস্তা-তোর্সা এক্সপ্রেস ধরার কথা ছিল। গাড়ি থেকে নেমে হেঁটে তিনি ২ নম্বর প্ল্যাটফর্মে যান। সেই সময় জাকিরকে ঘিরে ছিলেন দলীয় কর্মী, সমর্থক এবং অনুগামীরা। অনেকেই সেই সময় মোবাইলে ভিডিও রেকর্ডিং করছিলেন। কেউ কেউ ফেসবুকে লাইভেও ছিলেন। সেই ভিডিওতেই ধরা পড়ে, রাজ্যের মন্ত্রীর ওপর বোমা হামলার ভয়ানক দৃশ্য। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে কর্মী-সমর্থকদের সঙ্গে হেঁটে যাচ্ছেন জাকির। কিছুটা হেঁটে যাওয়ার পর আচমকাই প্রবল বিস্ফোরণ ঘটে। ঘটনার আকস্মিকতা কাটতেই দেখা যায়, এ দিক ও দিক ছড়িয়ে ছিটিয়ে সকলে। রক্তাক্ত চতুর্দিক। আহত অবস্থায় মন্ত্রীকে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। রাতেই তাকে কলকাতায় নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মন্ত্রী হাতে-পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল। জাকিরের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূলের নেতারা। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীও ঘটনার নিন্দা করেছেন। মুর্শিদাবাদের এই ঘটনাকে বাংলার রাজনীতিতে 'কালো দিন' বলে টুইট করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই বলেও তিনি মন্তব্য করেন। জাকিরের দ্রুত আরোগ্য কামনা করেছেন ফিরহাদ। | 3 |
কৃষিজমির ওপর কাত হয়ে ঝুলে আছে বিদ্যুতের খুঁটি। সেই খুঁটির নিচ দিয়ে প্রতিদিন চলাচল করছেন কৃষকেরা। জমিতে সেচ, আগাছা পরিষ্কারসহ নানা কাজে কৃষকেরা এই রাস্তা ব্যবহার করেন। কয়েক দিন পরই শুরু হবে ধান কাটা। তখন ওই মাঠে হাজারো কৃষকের আনাগোনা হবে। ফলে প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে।জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল-সরাইলসংলগ্ন বড়াইল এলাকায় খুঁটিটি কৃষিজমির ওপর ১৫-১৬ দিন আগে কাত হয়ে পড়ে। তবে এখনো এটি মেরামত কিংবা প্রতিস্থাপনের উদ্যোগ নেয়নি সরাইল পিডিবির লোকজন।সরেজমিনে দেখা গেছে, উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল এলাকায় অরুয়াইল-সরাইল সড়কের পাশের বড় খুঁটিটি কাত হয়ে আছে। ওই খুঁটি থেকে সেচ প্রকল্প, বাংলালিংক, রবি ও টেলিটক নেটওয়ার্ক টাওয়ারের জন্য পূর্ব দিকে একটি বিদ্যুতের লাইন টানা হয়েছে। খুঁটিটি পড়ে গেলে তারগুলো প্রধান সড়কে এসে পড়বে। তখন ঘটবে বড় ধরনের দুর্ঘটনা।স্থানীয় লোকজন বলেন, সরাইল-অরুয়াইল সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যান চলাচল করে। খুঁটিটি পড়ে গেলে তারগুলো ছিঁড়ে সড়কে এসে পড়বে। তারগুলো ছিঁড়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।বড়াইল গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, জমিতে কাজ করতে গেলে সব সময় আতঙ্কে থাকি। যেকোনো সময় খুঁটিটি পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।সিএনজিচালিত অটোরিকশার চালক আক্তার হোসেন (৩৫) বলেন, ওই সড়ক দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় খুব ভয় লাগে। বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের লোকজনও এই সড়ক দিয়ে চলাচল করেন। তার পরও বিষয়টি তাঁরা দেখছেন না।এ বিষয়ে সরাইল পিডিবির সহকারী প্রকৌশলী মো. আতিকুল্লাহ বলেন, 'হেলে পড়া খুঁটিটির বিষয়ে আপনার কাছ থেকে জেনেছি। শিগগির ওই জায়গায় আমাদের লোক পাঠাব।' | 6 |
সায়মা আকাশ দেখতে ছাদে যেতে চেয়েছিল, আজ নিজেই জ্বলজ্বলে নক্ষত্র হয়ে রয়েছে পুরো আকাশময়। সায়মার মায়ের আহাজারিতে চোখের পানি আটকে রাখতে পারছি না। গণ্ডিবদ্ধ শহুরে জীবন আর পড়ালেখার ব্যাপক চাপে শিশুদের বাধাহীন আনন্দময় শৈশব তো আমরা দিতে পারছিই না উপরন্তু খেলতে গিয়ে ফিরতে হচ্ছে ধর্ষিত লাশ হয়ে। 'শিশু ধর্ষণ' কথাটি ভাবতেই মন লজ্জায়-কষ্টে মুচড়ে যায়। অথচ শিশু ধর্ষণ ও হত্যা যেন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ৭ জুলাই প্রথম আলোয় প্রকাশিত ৭ বছরের শিশু সায়মা ধর্ষণ ও হত্যার খবরটি এক ঝটকায় নিজের ওই বয়সী মেয়েটির মুখ মনে করিয়ে দিল। প্রচণ্ড খারাপ লাগা নিয়ে ভয়ে শঙ্কিত হলাম স্কুলে, কোচিংয়ে বেড়াতে গিয়ে কিংবা নিজ বাসায় আমার মেয়েটা নিরাপদে, সুস্থতায় থাকবে তো? এ কোন দুঃসময় পার করছি আমরা? নুসরাত-বিভীষিকা কাটতে না-কাটতেই সায়মাসহ আরও দুই শিশু (৬ ও ৭ বছরের) ধর্ষণ। যখন এ কথা লিখছি হয়তো তখন আরও কোনো মেয়ের জীবনে ঘটে গেছে এ রকম নারকীয় বিভীষিকা। পত্রিকার পাতায় সব ঘটনা তো খবর হয়ে আসে না। কত ঘটনাই তো গভীর ক্ষত আর নীরব চোখের জলে চাপা পড়ে যায় পারিবারিক আর সামাজিক সম্মান রক্ষার্থে। দূরবর্তী আত্মীয়, শুভাকাঙ্ক্ষীরা সতর্ক করে 'মেয়েকে সাবধানে রেখো, কারও ডাকে কোথাও যেন একা না যায়, এমনকি শিক্ষক ডাকলেও না।' ধরে-বেঁধে আটকে জড়বৎ অপ্রকৃতিস্থ করে কি শিশুসন্তান মানুষ করা যায়? একজন সুস্থ স্বাভাবিক শিশুকে যদি আশপাশের সবার সম্পর্কে ক্রমাগত সাবধান করতে থাকি, তাহলে কী হবে ওর মানসিক অবস্থা? মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় বলে একটা ভীতসন্ত্রস্ত ব্যক্তিত্ব তৈরি হবে শিশুটির, যার স্বাভাবিক শৈশব জীবন বলে কিছুই থাকবে না। কৌতূহলী শিশুমন নিয়ে ৭ বছরের মেয়ে আমার পত্রিকা পড়ে বিস্মিত চোখে প্রশ্ন করে 'মা, ধর্ষণ কী? মেয়েটাকে মেরে ফেলল কেন?' উত্তর দিতে কণ্ঠ রুদ্ধ হয়। আজ একটা মেয়ের জন্য কোনো সম্পর্কই সন্দেহাতীত নয়, এমনকি শিক্ষকের নিবিড় স্নেহও। অথচ কী আনন্দময় শৈশব কাটিয়েছি, যেখানে এমন অপ্রস্তুত করা ভীতিকর খবর ছিল না। পেশায় শিক্ষক বলেই যখন শুনি শিক্ষক দ্বারা ছাত্রী ধর্ষিত হয় তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায়। নিজ গৃহ থেকে শুরু করে কোনো জায়গায়ই মেয়েশিশুর জন্য নিরাপদ আশ্রয় নয়। কানাডাপ্রবাসী এক বান্ধবী কথাচ্ছলে বলল, 'বাংলাদেশের পত্রিকা পড়লে ধর্ষণের খবরে শরীর গুলিয়ে ওঠে। ভাগ্যিস মেয়েদের নিয়ে দেশ ছেড়ে চলে আসতে পেরেছিলাম।' টনটনে দেশাত্মবোধ নিয়ে বলি, 'কেন সে দেশে কি সামাজিক অপরাধ হয় না।' সে আরও তীব্রতায় বলল, 'তা নয়, তবে অন্যায়ের বিচার ঘটে চোখের পলকেই, এটাই শান্তি।' এবার কণ্ঠস্বর ম্রিয়মাণ হলো আমার। ১০ জুলাই প্রথম আলোয় প্রকাশিত ধর্ষণবিষয়ক পরিসংখ্যান চোখের সামনে স্পষ্ট হলো। ২০১৯ সালের প্রথম ছয় মাসে শিশু ধর্ষণ ৬৩০টি, ধর্ষণজনিত হত্যা ২১টি। এ বিষয়ে মামলা হয়েছে ৩০০-এর কিছু বেশি। যার অধিকাংশ নিষ্পত্তির কিংবা সাজা হওয়ার সঠিক হিসাব জানা যায়নি। এ রকম হতাশাজনক পরিস্থিতিতে মেয়েশিশুসহ সব নারীর জীবনই শঙ্কিত। কী কারণে বাড়ছে এই বিকৃত মানসিকতা তার অনুসন্ধানে প্রথমেই ফ্রয়েডিও মনস্তাত্ত্বিক বিশ্লেষণে পাওয়া যায়। শৈশবের অবদমিত ইচ্ছা আর বাধাগ্রস্ত মানসিক প্রবণতাগুলোই পরবর্তী সময়ে ধর্ষণকামী মনোভাবসহ অপরাপর কুপ্রবণতা ও অপরাধের জন্ম দেয়। কিন্তু শুধু মনস্তাত্ত্বিক বিশ্লেষণই যথেষ্ট নয় বরং আরও কিছু কারণ সুস্পষ্ট। সর্বাগ্রে বলতে হয় প্রযুক্তির অবাধ ব্যবহারের কথা যার সুপ্রভাব যেমন অনস্বীকার্য তেমন কুপ্রভাবের তীব্রতাও ব্যাপকভাবে প্রমাণিত। , , ইত্যাদির বাধাহীন ব্যবহার সহজলভ্য করেছে পর্নোগ্রাফিসহ সব বিজাতীয় অশ্লীল সংস্কৃতিকে। যার প্রভাবে ঘটছে পারিবারিক ও ধর্মীয় অনুশাসনের ব্যাপক ধ্বংস। ক্ষয় হচ্ছে সব বয়সী মানুষের আত্মিক বোধ। শিশু-কিশোরদের চলনে-বলনে, পোশাকে, চিন্তায় লক্ষনীয় হচ্ছে উগ্রতা ও বিকৃত রুচি, যা উৎসাহিত করছে ধর্ষণসহ অপরাপর সামাজিক অপরাধ। স্মার্টফোন আমাদের যতটা স্মার্ট করছে তার চেয়ে বেশি আত্মিক, ব্যক্তিক ও নৈতিক অধঃপতন ঘটাচ্ছে নিশ্চিতভাবে। সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাষ্ট্রীয় আইনের শাসনের দুর্বলতা ও বিচারের দীর্ঘসূত্রতা। শুধু তাই নয় মাদকের ব্যবহার, প্রভাবশালী ও রাজনৈতিক নেতৃত্বের প্রভাব ও হুমকি, অর্থের বিনিময়ে অপরাধীর জামিনে ছাড়া পাওয়া ইত্যাদি বিষয় ধর্ষণসহ নানাবিধ সামাজিক অপকর্মের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। বর্তমান অধঃপতিত সামাজিক বাস্তবতায় প্রয়োজন, দ্রুত অপরাধপ্রবণতাকে রুখে দেওয়া। তাই অবিলম্বে শিশু-কিশোরদের স্মার্টফোনসহ অন্যান্য প্রযুক্তির অবাধ ব্যবহারের বয়সভিত্তিক নিষেধাজ্ঞা প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন আইনের আওতায় বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি ও অপরাধীর শাস্তি নিশ্চিত করা। সাধারণ মানুষ অন্যায় রুখতে রাষ্ট্রীয় আইনের শক্তিশালী আশ্রয় প্রার্থনা করে। এটির অভাবেই আজ সাধারণের প্রতিবাদের ভাষাও দুর্বল। তাই রাষ্ট্রকে তথা সরকারকেই শক্তি ও ভরসার জায়গাটি নিশ্চিত করতে হবে। চরিত্র গঠন ও মানবিক বোধের ভিত পরিবারই তৈরি করে দেয়। সে অর্থে পারিবারিক অনুশাসন তথা অভিভাবকের সচেতনতা ও ধর্মীয়বোধের চর্চা সর্বাধিক জরুরি। শুধু তাই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক পর্যায়ে অপরাধপ্রবণতা ও ধর্ষণের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা ও কাউন্সিলিং দরকার। শিক্ষার কারিকুলাম ও সিলেবাসে স্কুল পর্যায় থেকেই নৈতিক শিক্ষার ও যৌনশিক্ষার স্বচ্ছ ধারণাটি সংযোজন প্রয়োজন। মানুষের বিবেকবোধের উন্নয়ন ও সচেতনতাই পারে সব অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার হতে উঠতে। সবশেষে রাষ্ট্রীয় আইনের প্রতি আস্থা রেখে বলতে চাই নৈতিক বিবেচনায় অপরাধের মাত্রা অনুসারে শাস্তির বিধান রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে শাস্তির 'প্রতিরোধাত্মক' মতটির চূড়ান্ত প্রয়োগ বিবেচনায় আনা প্রয়োজন। এ ক্ষেত্রে 'দণ্ডদাতার উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়াই নয় বরং এমন দৃষ্টান্ত স্থাপন করা যা ভবিষ্যতে সম্ভাব্য অপরাধীকে অনুরূপ ভয়ংকর অপরাধ করা থেকে বিরত করে।' আর যেন কোনো নুসরাত-সায়মার মতো বিভীষিকাময় খবর কারও হতে না হয়। আমার সন্তান যেন থাকে নিরাপদ আনন্দময় শৈশব আর বাধাহীন দুরন্তপনায়। লাইলা পারভীন: শিক্ষক। | 8 |
জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার তাদের প্লাটফর্ম শুদ্ধিকরণের উদ্দেশে দীর্ঘদিন বন্ধ থাকা ও ফেক অ্যাকাউন্টগুলো বাতিল কার্যক্রম শুরু করেছে, ফলে চলতি সপ্তাহে অ্যাকাউন্টের পরিমাণ ব্যাপক হারে কমেছে। এরই ধারাবাহিকতায় মেগাস্টার অমিতাভ বচ্চন হারিয়েছেন ৪ লাখ ৪০ হাজারের বেশি ফলোয়ার। বলিউডের সুপারস্টার খানদের মধ্যে শাহরুখ-সালমানের অ্যাকাউন্ট থেকেই বিদায় নিয়েছে কয়েক লাখ ফলোয়ার। শাহরুখ খানের ফলোয়ার কমেছে ৩ লাখ ৬২ হাজার ১৪১ এবং সালমান খানের কমে গেছে ৩ লাখ ৪০ হাজার ৮৮৪ ফলোয়ার। এছাড়া আমির খান ৩ লাখ ১৬ হাজারের বেশি ফলোয়ার হারিয়েছেন। অভিনেত্রী দিব্যার বর্তমান অনুরাগীর সংখ্যা চার লাখ তিরানব্বই হাজারের বেশি। তিনি বৃহস্পতিবার রাতে টুইট করেন, 'কী হলো টুইটারে? এক ঘণ্টার মধ্যে কয়েক হাজার ফলোয়ার কমে গেল!' বলিউড পরিচালক অনীর লেখেন, 'মাত্র বুঝতে পারলাম রাতারাতি হাজারের বেশি ফলোয়ার হারিয়েছি। একই বক্তব্য আমারও, জোর হাসি পাচ্ছে টুইটার ইন্ডিয়া। রহস্যটা কী?' বিডি প্রতিদিন/এনায়েত করিম | 2 |
'পেশাদারিত্বের সংকট সম্ভবত সবার আগে আমিই ভোগ করেছি। তাই সংকটটা মনে হয় আমাকে দিয়েই শুরু হয়েছে। আমি এখন বিকল্প পেশা বেছে নিয়েছি। গত দুই বছরে সেই বিকল্প পেশা দিয়ে যা আয় করেছি তা সারা জীবন নাটক করে আয়ের চেয়ে দশগুণ বেশি। তবে আমি অভিনয়কে ভালোবাসি। তাই বাসার মেকাপরুমের আয়নার সামনে নিজে নিজেই এখন অভিনয় করি। আমার অভিনয় মেধা কম নেই। চঞ্চল ও মোশাররফ করিমদের চেয়ে আমিও অভিনয় কম পারিনা। সুযোগ পেলে আমিও তাদের কাছাকাছি চলে যেতে পারবো। তবে সুযোগটা কে দেবে? কেবল পেশাদারিত্বের সংকটের কারণেই অন্য মাধ্যম বেছে নিয়েছি আমি।' দেশে টিভি নাটকে পেশাদারিত্বের সংকট নিয়ে কথা বলতে গিয়ে কথাগুলো বলছিলেন একসময়ের নাটকের পরিচিত মুখ ও বর্তমানের জনপ্রিয় টিভি উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শুক্রবার বিকেলে 'অভিনয় শিল্পী সংঘ' আয়োজন করে 'পেশাদারিত্বের সংকটে দেশের টেলিভিশন নাটক ও অভিনয় শিল্প' নামের একটি মুক্ত আলোচনা। যেখানে নিজের আলোচনায় পেশাদারিত্ব মনোভাব ও ছোট পর্দায় কাজের মান নিয়ে নিজের ব্যক্তিগত মত প্রকাশ করেন জয়। এ সময় অভিনয় শিল্পী সংঘকে উদ্দেশ্য করে জয় আরও বলেন, 'আপনারা একবার শুধু চিন্তা করেন। শিল্পীদের, ডিরেক্টরদের ও নাট্যকারদের ভাঙ্গিয়ে নাটক বানিয়ে চালিয়ে যে চ্যানেলগুলে লক্ষ লক্ষ টাকা আয় করছে তাদের কাছে কিন্তু কোন শিল্পী নেই। শিল্পী আছে শিল্পী সংঘে, নির্মাতা আছেন ডিরেক্টরস গিল্ডে। অথচ আমাদের কাছে সব সোর্স আছে। তাদের কাছে কিছুই নেই। তাই এখন সময় এসেছে, শুধু চ্যানেলের উপর নির্ভর না করে চ্যানেলের বাইরে অনেক প্লাটফর্ম এসেছে। যারা হাজার হাাজার কোটি টাকা নিয়ে বসে আছে। তাদের সঙ্গে যোগাযোগ করা দরকার আমাদের।' দেশের টিভি নাটকের পটভূমিত ছোট হয়ে আসছে, গল্পের চরিত্র কমে যাচ্ছে। শত শত অভিনয় শিল্পী কর্মহীন হয়ে পড়ছে এবং দর্শক প্রিয়তা হারাচ্ছে টিভি নাটক। এ বিষয়গুলো থেকে উত্তরণের উপায় খুঁজতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয়য়েছিল ওই সেমিনারের। যেখানে উপস্থিত ছিলেন অভিনয় শিল্প সংঘের সভাপতি ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু, সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, হিল্লোল,আজাদ আবুল কালাম, মোশাররফ করিম, চয়নিকা চৌধুরী, সুইটি, চিত্রলেখা গুহ, মোহন খান, তানিয়া আহমেদ, সুমন আনোয়ারউর্মিলা শ্রাবন্তী কর, জাকিয়া বারী মম, শামিমা তুষ্টি, রওনক হাসান,আহমেদ রুবেল, মাজনুন মিজান, বৃন্দাবন দাস, এস এ হক অলিক, সনি রহমান, কে এস ফিরোজ, মৌটুসি বিশ্বাস, লুতফুর রহমান জর্জ, এজাজ মুন্না, মোস্তফা মনন, সাজিন হাসান বাবু সহ অনেক নাট্যকার, নির্মাতা, শিল্পী। এছাড়াও প্রবীন অভিনেতা ও নাট্য নির্মাতাদের মধ্যে ছিলেন মামুনুর রশিদ,ড. এনামুল হক, আবুল হায়াত,দিলারা জামান, মাসুম আজিজ, আফরোজা বানুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। | 2 |
লাগামহীন দুনীতির কারণে স্বাস্থ্যখাত নিমজ্জিত, তার তদন্ত করা, প্রতিদিন কমপক্ষে ১ লক্ষ করোনা টেস্ট, বিনামূল্যে করোনা চিকিৎসা ও ভ্যাকসিন নিশ্চিত করা, হাসপাতালে অক্সিজেন প্লান্ট নির্মাণ করে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহকরা সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহষ্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জোটের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান হয়। তাদের অন্য দাবিগুলোর মধ্যে ছিল, বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করে করোনা চিকিৎসা করা, লকডাউনে শ্রমজীবীদের জন্য ১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা প্রদান, মধ্যবিত্তদের জন্য স্বল্পমূল্যে রেশনিং চালু এবং বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত, দায়ি এস আলমের মালিক ও পুলিশের শাস্তি, নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, কলেজ ছাত্র মুনীয়া হত্যা রহস্য উদ্ঘাটন, বসুন্ধরার এম ডি সায়েম সোবহান আনভীরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা। বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতন, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, ইউসিএলবি নেতা নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক। সমাবেশ পরিচালনা করেন বাম জোটের ঢাকা নগরের সমন্বয়ক বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, বাসদ (মার্কসবাদী) 'র ফখরুদ্দিন কবীর আতিক, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল শিকদার। সমাবেশে নেতারা বলেন, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতা ও সীমাহীন দুর্নীতি লুটপাট জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে। কে করোনায় আক্রান্ত, কে আক্রান্ত না, কে সংক্রমণ ছড়াচ্ছে তা জানা যাচ্ছে না। তাই আমরা দাবি করেছি, গণহারে অর্থাৎ প্রতিদিন কমপেক্ষ ১ লক্ষ করোনা টেস্ট করাতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা প্রসঙ্গে নেতারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তেই বেরিয়েছে সরকারি ৯ হাসপাতালে ৩৭৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ৩৫০ টাকার কম্বল আড়াই হাজার টাকায় কেনা হয়েছে। অথচ আজ পর্যন্ত কোন দুর্নীতির বিচার না হওয়ায় স্বাস্থ্যে দুর্নীতি লাগামহীনভাবে বেড়ে গেছে। তারা স্বাস্থ্যে দুর্নীতি বন্ধ এবং দুর্নীতির সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নেতারা ভ্যাকসিন নিয়েও বেক্সিমকোকে বাণিজ্য করার সুবিধা দেয়ার সমালোচনা করে বেক্সিমকোর বিরুদ্ধে মামলা করার দাবি জানান, একই সঙ্গে সুপ্রিমকোর্টের বিচারকদেরকেও এ ব্যাপারে সুয়োমটো মামলা করার আহ্বান জানান। | 6 |
পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মানে ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী শেখ রাসেল শিশু পার্কের সামনে সার্কিট হাউস মোড়ে ভাস্কর্যের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, কাজী শামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ জেলা পরিষদের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, 'জেলার আট উপজেলায় আটটি স্থানে এ রকম ভাস্কর্য স্থাপন করা হবে।' | 6 |
বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেতা প্রবীর মিত্র ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। নিয়মিত শারীরিক চেক-আপ ও হাঁটুর সমস্যার কারণে তিনি গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে থেকে ভারতের উদ্দেশে রওনা দেন। আজ (৯ ফেব্রুয়ারি) দুপুরে তার হাসপাতালে ভর্তির বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া। সোনিয়া সমকালকে বলেন, 'আব্বার বোন এবং পরিবারের অনেক সদস্যরাই ভারতের থাকেন। তাদের সঙ্গে দেখা এবং শারীরিক চেক-আপের জন্য তিনি দিল্লি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর আগে থেকেই আব্বার হাঁটুতে সমস্যা আছে। তবে তেমন কোনো জটিল সমস্যা হয়নি। সবাই তার জন্য দোয়া করবেন।' প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে ভুগছেন আর্থ্রাইটিসে। হাঁটুর ব্যথার কারণে ঘর থেকে বেরও হন না এই অভিনেতা। ২০২০ সালের জুলাই মাসে তিনি করোনায় আক্রান্তও হয়েছিলেন। প্রসঙ্গত, ১৯৪০ সালের ১৮ আগস্ট চাঁদপুরে জন্মগ্রহণ করেছিলেন প্রবীর মিত্র। তবে বেড়ে ওঠেন ঢাকায়। 'লালকুটি' থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৬৯ সালে 'জলছবি' সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন এ অভিনেতা। এরপর দীর্ঘ ক্যারিয়ারে বহু নন্দিত ও কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। | 2 |
বাংলাদেশের সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে 'ষড়যন্ত্রে' জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
একইসঙ্গে বিএনপির এই নেতার ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান মিয়ারও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে দুজনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক গোলাম রব্বানী। পরে শুনানি শেষে দুজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম শারাফুজ্জামান আনসারী। একইসঙ্গে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করে ডিবি। পরে তিনি এবং তার ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান ও গাড়িচালক আল-আমিনকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলাম চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইসরায়েলের লিকুদ পার্টির নেতার সঙ্গে বৈঠকের অভিযোগে আসলাম চৌধুরীকে গ্রেফতারের নির্দেশ দেয় সরকার। দেশের প্রতিটি বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কবার্তা পাঠায় গোয়েন্দা সংস্থা।
সম্প্রতি ইসরায়েলে ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলামের একটি ছবি গণমাধ্যমে প্রকাশের পর তোলপাড় শুরু হয়। ইসরায়েলের নেতার সঙ্গে তিনি ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন বলেও গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়। তবে আসলাম ইসরায়েলি নেতার সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করে ব্যবসায়িক কারণে বিভিন্নজনের সঙ্গে তার দেখা হওয়ার কথা বলেছিলেন।
তবে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করছেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে 'ষড়যন্ত্র' করছে।
| 6 |
বেশ কিছুদিন যাবৎ পত্রিকা খুললে বা ইলেকট্রনিক মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়, দেশের প্রায় সর্বত্রই কোনো না কোনো দখলবাজি, চাঁদাবাজি, হিংসা, প্রতিহিংসা, খুন, জখম এসবের সারিবদ্ধ সংবাদ। আওয়ামী লীগের মতিঝিল এলাকার এক বড় নেতা জাহিদুল ইসলাম টিপু খুন হয়েছেন ২৪ মার্চ রাতে। খুনি ধরা পড়েছে, হয়তো বিচার হবে।আমাদের প্রচলিত বিচারব্যবস্থায় একটু দীর্ঘসূত্রতা আছে, সেটা মেনে নিয়েই বলতে পারি এই মামলার বিচার হয়তো হবে; যেহেতু এটা দেশব্যাপী নাড়া দিয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিদিন সংবাদ প্রচারিত হচ্ছে।এখানে প্রশ্ন হলো, এই জাহিদুল ইসলাম টিপু কেন খুন হলেন? এর পেছনের কারণ কী? এখন পর্যন্ত পত্রপত্রিকা বিশ্লেষণ করলে যা দেখা যায়, এই খুনের পেছনে ২০১৬ সালে আরও একটি খুনের নেপথ্য কাহিনি। ২০১৬ সালে বোঁচা বাবু নামক একজন অত্র এলাকায় খুন হয়েছিলেন। ওই খুনের আসামিরা টিপুকে ব্যবস্থা করতে বলছিলেন খুনের মামলা থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার জন্য। বোঁচা বাবুর খুনের মামলার বাদীকে যে করে হোক ম্যানেজ করে খুনের অভিযোগ থেকে অব্যাহতিদানের জন্য টিপু গড়িমসি করে সময়ক্ষেপণ করছেন বলে ওই আসামিরা মনে করেছেন। যার ফলে টিপু খুন হয়েছেন বলে সবাই মনে করছে। পত্রপত্রিকায় সেভাবেই সংবাদ প্রচারিত হচ্ছে। এখানে কথা হলো, সেই যে বোঁচা বাবু খুন হয়েছিলেন, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যাবে তিনি এবং সেই খুনের আসামিরা একই দলের ব্যানার ব্যবহার করতেন, অর্থাৎ সরকারি দলের ব্যানার। আর এই টিপু একসময় রিয়াজুল হক মিল্কি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। পুলিশের অধিকতর তদন্তে টিপু মামলা থেকে অব্যাহতি পান। সেই সময় মিল্কি হত্যাকাণ্ডের জন্য যাঁরা আসামি হয়েছিলেন, তাঁদের মধ্য থেকে একজন পুলিশের এনকাউন্টারে মারা গেছেন। অন্যরা সবাই সরকারি দলের ছত্রচ্ছায়ায় পদাধিকারী নেতা ছিলেন।এই টিপু হত্যাকাণ্ডের পরে যাঁদের খোঁজা হচ্ছে বা যাঁদের সন্দেহ করা হচ্ছে, তাঁরাও টিপুর একই দলের নেতা-কর্মী; অর্থাৎ সরকারি দলের ছত্রচ্ছায়ায় বেড়ে ওঠা নেতা-কর্মী। এখন প্রশ্ন হলো, সেই ২০১৬ সাল থেকে অত্র এলাকায়, অর্থাৎ মতিঝিল এলাকায় যাঁরা খুন হয়েছেন অথবা খুনের আসামি হয়েছেন, সবাই সাদা চোখে সরকারি দলের নেতা-কর্মী। যদি পেছনে তাকানো যায়, অর্থাৎ ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে এসব নেতা-কর্মী কি সবাই বর্তমান সরকারি দল, অর্থাৎ আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করতেন? তাঁরা কি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ছিলেন? বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম সবাই এই দলের আদর্শে বিশ্বাসী ছিলেন না বা এই দলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন না। কিন্তু ক্ষমতায় আসার পরে এসব নেতা-কর্মী কেমন করে ঢালাওভাবে সরকারি দলের লোক হয়ে গেলেন? বিশ্লেষণ করলে দেখা যাবে, সরকারি দলের নিশ্চয়ই কোনো নেতা, উপনেতা, পাতিনেতা তাঁদের প্রশ্রয় দিয়েছেন। এইসব পথভ্রষ্ট নেতা, উপনেতা, পাতিনেতা তাঁদের দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করার জন্য বিভিন্ন দল থেকে সুবিধাভোগী এসব নেতা-কর্মীকে নিজ দলে ঠাঁই দিয়ে, দলের ওপর বোঝা চাপিয়ে দিয়েছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য, দলকে বিপথে চালানোর জন্য এই সব আগাছা শ্রেণির নেতা-কর্মী যা করছেন, তা দলের জন্য কোনোক্রমেই সুখকর কিছু নয়; বরং এই ঐতিহ্যবাহী দলটাকে একটি কলঙ্কের তিলক লাগিয়ে দিচ্ছেন, প্রতিদিন এ ধরনের নীতিবহির্ভূত, আদর্শবহির্ভূত কাজকর্ম করে।এতক্ষণ যা বললাম সেটা ছিল গত কয়েক বছরের মতিঝিল অঞ্চলের বর্তমান সরকারি দলের খণ্ডচিত্র। এসব খুন-খারাবি ছাড়া ওই অঞ্চলে আরও ঘটেছিল ক্যাসিনো-কাণ্ডসহ বিভিন্ন ভবন দখল করা ও বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজির বেশ কিছু ঘটনা। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন স্থানীয় ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় কিছু কুখ্যাত সন্ত্রাসী, যাঁরা সরকারি দলের ব্যানার ব্যবহার করে এসব অপকর্ম করেছেন। অথচ এই অঞ্চলে একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে ত্যাগী আওয়ামী লীগের বহু নেতা-কর্মী আছেন, যাঁরা যুগের পর যুগ আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের নীতি-আদর্শ সমুন্নত রেখে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে যাচ্ছেন, তাঁরা বর্তমানে সামনে আসতে পারছেন না এসব চাঁদাবাজ-সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। ত্যাগী-আদর্শবান নেতা-কর্মীরা নিশ্বাস ছাড়ছেন এসব অপকর্ম দেখে।ওপরের খণ্ডচিত্র বাদ দিলে সারা দেশের অবস্থাও প্রায় একই রকম। প্রতিটি অঞ্চলে এখন যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এসব ঘটনা প্রায়ই ঘটছে নিজ দলীয় নেতা-কর্মী ও ক্যাডারদের মধ্যে। এখন আর সরকারি দলের সঙ্গে অন্য কোনো দল মারামারি-কাটাকাটি বা ঝগড়া, কলহ-বিবাদে লিপ্ত হয় না। নিজ দলীয় নেতা-কর্মীরা অনেক সময়ই আগাছা শ্রেণির ক্যাডাররা নিজ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, পরিচয় দেয় উভয় পক্ষই সরকারি দলের নেতা-কর্মী।বালুমহাল ইজারা, জলমহাল ইজারা, ঘাট ইজারা, স্থানীয় সরকারের ঠিকাদারিসহ বিভিন্ন ঠিকাদারি ব্যবসা পরিচালিত হয় যাঁদের মাধ্যমে, তাঁরা নিজেদের জাহির করে সরকারি দলের নেতা-কর্মী হিসেবে। ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে রাজধানী পর্যন্ত প্রতিটি কাজেই কোনো না কোনোভাবে সরকারদলীয় নামধারী ব্যক্তিরা জড়িত বলে সবাই মনে করে। কেননা, এসব ব্যক্তি এই পরিচয় দিয়ে যত অপকর্ম করে, সব ঢেকে দেয়।আসলে এসব অপকর্ম করা ব্যক্তিরা সত্যিই কি সবাই আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী? এককথায় বলতে গেলে একেবারেই না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাষায় এরা হলেন 'হাইব্রিড' অথবা 'কাউয়া'! কিন্তু এই হাইব্রিড অথবা কাউয়া দলে স্থান পেল কেমন করে? কার সুপারিশে? যাঁদের ছত্রচ্ছায়ায় এসব 'কাউয়া' দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাদের ছাঁকনি দিয়ে বের করে দেওয়া হয় না কেন? পরিশেষে একটা কথা পরিষ্কার হওয়া দরকার, এই দুর্বৃত্তদের অপকর্মের দায়ভার মূল সংগঠন বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন, ৭২ বছর পূর্ণ হওয়া, স্বাধীনতাসংগ্রামে নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে বহন করতে হবে কেন?সঠিক আওয়ামী লীগারদের, ত্যাগী বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগারদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে, দলের মধ্য থেকে বেড়ে ওঠা যেসব আগাছা 'কাউয়া-হাইব্রিড', চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, খুন-খারাবি করে দলের মধ্য থেকে দলকে কলুষিত করছে, তাদের বিদায় করতে হবে চিরুনি অভিযান চালিয়ে। সময় থাকতে জনবিস্ফোরণ হওয়ার আগে যেন আওয়ামী লীগের সঠিক নেতৃত্ব সজাগ হন। এসব আগাছাকে দলের মধ্য থেকে আর যেন বেড়ে উঠতে দেওয়া না হয়। একটা কথা আছে-দেশের বালা পীরের ওপরও লাগে। অর্থ হলো, সারা দেশে যদি বালা-মুসিবত নেমে আসে, সেখানে যারাই বসবাস করুক না কেন, সবার ওপরেই সেই বালা-মুসিবত চাপে। কেউ রেহাই পায় না, সে পাপী হোক কিংবা ধার্মিক।তাই আগাছাদের কারণে দলে যদি বিপর্যয় নেমে আসে, সেখান থেকে দলের ত্যাগী-আদর্শবান সচেতন নেতা-কর্মীরাও রেহাই পাবেন না ওই আগাছাদের কারণে।আব্দুর রাজ্জাক, প্রকৌশলী | 6 |
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) সেগুনবাগিচায় ডিআরইউ ভবনের নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু পেয়েছেন ৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫০০ ভোট, তার নিকটতম মসিউর রহমান খান পেয়েছেন ৩৩৬ ভোট। সহসভাপতি পদে ওসমান গনি বাবুল ৩৮৩ ভোট এবং তার নিকটতম রাশেদুল হক ৩৫৮ ভোট পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন (৭২৩), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (৭২৩), সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন (৯৭৩), কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু (৭৮০) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে হাসান জাভেদ (৮২১), মাহমুদুল হাসান (৭৩৯), সোলাইমান সালমান (৭৩৯), সুশান্ত কুমার সাহা (৭০১), মো. আল আমিন (৬৮৬), এস কে রেজা পারভেজ (৬৬৫), মো. তানভীর আহমেদ (৬৪৪), সলিমুল্লাহ মেজবাহ (৬৪৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ ও অ্যাপায়ন সস্পাদক পদে আক্তারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৭২২ জন। এর মধ্যে ১৪৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন জন। একটি ভোট বাতিল হয়েছে।এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)- নির্বাচন-২০২২ এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক ও দি ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। | 6 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সাইফ পাওয়ারটেক "বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২১" এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। রবিবার (৩ অক্টোবর) থেকে মঙ্গলবার (৫ অক্টোবর) পর্যন্ত ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসময় নৌপ্রধান সুইমিং কমপ্লেক্সে সাঁতারুদের জন্য নির্মিত 'বাংলাদেশ সুইমিং ফেডারেশন জিমনেশিয়াম' উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাঁতারুরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশসহ মোট ৯০টি টিমের প্রায় ৩০০ জন খেলোয়াড়, ১১০ জন টীম অফিসিয়াল ও ১০০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৫১০জন অংশগ্রহণ করছে। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বালক-বালিকাদের মধ্যে ৫টি গ্রুপে অনুর্ধ্ব ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ বয়সী সাঁতারুরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় ৩ দিনে সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্ট (১ মি. স্প্রিং বোর্ড, ৩ মি. স্প্রিং বোর্ড ও ৫ মি. প্লাটফর্ম ডাইভিং) মোট ১০৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ১ম দিনে ১০০ মি. ফ্রি স্টাইল (১১-১২) বিভাগে বিকেএসপি এর পলি খাতুন, ১ম স্থান, বালক বিভাগে বিকেএসপি এর শুভ্র মিয়া ১ম স্থান দখল করে, (১৫-১৭) বিভাগে বাংলাদেশ আনসার এর মুক্তা খাতুন ১ম স্থান, বালক বিভাগে বিকেএসপি এর মো. তোফায়েল ১ম স্থান দখল করে, ১০০ মি. ব্রেষ্ট স্ট্রোক (১৮-২০) বিভাগে বাংলাদেশ আনসার এর মুক্তি খাতুন ১ম স্থান এবং ঢাকা এ্যাকুয়াটিকস ক্লাব এর ওমর আলী ১ম স্থান লাভ করে। আগামী ৫ অক্টোবর ২০২১ তারিখ প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। | 6 |
করোনা প্রতিরোধক টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ৪ হাজার ৯ শ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমা ৮ নভেম্বরের মধ্যে পূর্ণ ডোজ টিকা গ্রহণ না করা ও ভবিষ্যতেও টিকা গ্রহণে অস্বীকৃতি জানানোয় সরকার এ সিদ্ধান্ত জানিয়েছে।নিউ সাউথ ওয়েলস রাজ্যের শিক্ষা বিভাগের প্রধান জনসংযোগ কর্মকর্তা ইভেট ক্যাচিয়ারের বরাত দিয়ে নিউইয়র্কভিত্তিক গণমাধ্যম দ্যা ইপোক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এনএসডব্লিউর স্কুলগুলোর সমস্ত শিক্ষক ও কর্মীদের বাধ্যতামূলক টিকা দেওয়ার সময়সীমা ৮ নভেম্বর শেষ হয়েছে। এ পর্যন্ত ৭৪ হাজার শিক্ষক পূর্ণ ডোজ টিকা দেওয়ার প্রমাণ দেখাতে পেরেছেন। তবে ৪ হাজার ৯ শ জন শিক্ষক টিকা দেওয়ার অবস্থা জানাতে পারেননি। তাঁরা ভবিষ্যতে টিকা গ্রহণের জন্য তারিখ নির্ধারণেও অস্বীকৃতি জানানোয় বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষকদের তালিকা এরই মধ্যে শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।যারা এখনো টিকা নেননি তাঁদের অবিলম্বে টিকা নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ দেওয়া হবে; কিন্তু, কেউ এর বিরুদ্ধে অবস্থান নিলে চুক্তি বাতিল করা হবে। তবে ৯৭ শতাংশ লোক টিকা গ্রহণে রাজি হওয়াকেও ইতিবাচকভাবে দেখছেন ইভেট ক্যাচিয়ার। আগামী দিনে অনেকেই টিকা নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এই শুনানির সভাপতি ও ওয়ান নেশনের এমপি মার্ক ল্যাথাম, প্রশ্ন করেছিলেন, কেন টিকা না নেওয়া শিক্ষকদের বহিষ্কারের পরিবর্তে দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা প্রয়োগ করছে না। উত্তরে রাজ্যের শিক্ষামন্ত্রী সারাহ মিচেল বলেন, অ্যান্টিজেন পরীক্ষা টিকার বিকল্প নয়। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের টিকা দেওয়া হয় না বলে এটি শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা আছে। তাই টিকাই আমাদের ছাত্র এবং কর্মীদের রক্ষা করার সর্বোত্তম উপায়।প্রসঙ্গত, গত এপ্রিল মাসে একটি প্রতিবেদনে দেখা যায়, রাজ্যের ক্রমবর্ধমান শিক্ষার্থীর চাহিদা মেটাতে আগামী দশকে কমপক্ষে অতিরিক্ত ১১ হাজার শিক্ষক নিয়োগের প্রয়োজন। ইন্ডিপেনডেন্ট এডুকেশন ইউনিয়ন (আইইইউ) অক্টোবরে বলেছিল, শিক্ষক সংকটের অবিলম্বে সমাধান প্রয়োজন। এই সংকট গণিত এবং বিজ্ঞান বিষয়ের পাশাপাশি সকল বিষয়েই বলে উল্লেখ করেন রাজ্যের শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ক্যারল ম্যাথুস। এর মাঝেও শিক্ষার্থীদের করোনা সুরক্ষার কথা বিবেচনায় রেখে এ শিক্ষকদের বহিষ্কার করা হলো। | 3 |
এক আইনজীবীকে কামড়ে দেওয়ার ঘটনায় 'অভিযুক্ত' জার্মান দুই শেফার্ডের 'মৃত্যুদণ্ড' কার্যকর করা হয়েছে। গত সোমবার পাকিস্তানের করাচিতে এই মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন।পাকিস্তানের করাচির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইমরান মির্জা ওই কুকুরগুলোর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘুমের ইনজেকশন দিয়ে কুকুর দুটিকে মেরে ফেলা হয়েছে।জানা গেছে, গত মাসে প্রাতর্ভ্রমণে বের হওয়া মির্জা আখতার নামের এক আইনজীবীকে হামলা করে কুকুর দুটি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কীভাবে ফাঁকা সড়কে আক্রমণাত্মক ভঙ্গিতে তাঁর ওপরে চড়াও হয়েছে তারা। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়।এরপর কুকুরের মালিক হুমায়ুন খান ও আইনজীবী মির্জার মধ্যে সমঝোতা হয়। শেষ পর্যন্ত কুকুরের মালিককে ক্ষমা করে দিতে রাজি হয়েছেন, তবে শর্তসাপেক্ষে। প্রধানতম শর্তই হলো, কুকুর দুটিকে কোনো পশু চিকিৎসকের সাহায্য নিয়ে বিনা যন্ত্রণায় মেরে ফেলতে হবে। ওই ধরনের আরও কুকুর তাঁর কাছে থাকলে সেগুলোকেও মেরে ফেলতে হবে। এ ছাড়া আইনজীবীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাঁকে এবং ভবিষ্যতে এ ধরনের কোনো হিংস্র কুকুর তিনি পুষবেন না। এ ছাড়া আরেকটি শর্ত দেওয়া হয়েছে। তা হলো, যদি তাঁর কোনো পোষা প্রাণী থাকে, তবে করাচির ক্লিফটন ক্যান্টনমেন্ট বোর্ডে সেটির নাম নথিভুক্ত করতে হবে। উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত হ্যান্ডলার ছাড়া সেই পোষ্যকে রাস্তায় বের করা যাবে না।এমনই নানা শর্তের মাধ্যমে বোঝাপড়া হয়েছে। সাক্ষীদের দিয়ে সইও করানো হয়েছে। তা আদালতে জমাও দেওয়া হয়েছে। এ ধরনের বোঝাপড়ার ঘটনায় পশুপ্রেমীরা হতাশা ব্যক্ত করেছেন। | 3 |
রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ২৪তম এই মেলা শুরুর পর আজ শুক্রবার ছিল প্রথম ছুটির দিন। মানুষের বিপুল উপস্থিতিতে মনে হয়েছে শহরের সব পথ যেন এসে মিলেছে আগারগাঁওয়ে বাণিজ্য মেলার মাঠ প্রাঙ্গণে। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনে থেকে শুরু হয়েছে মেলামুখী মানুষের ঢল। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ আছে তাতে। বেশির ভাগ দর্শনার্থীই এসেছেন আত্মীয়স্বজন, পরিবার-পরিজন নিয়ে। মেট্রো রেলের আদলে তৈরি মেলা ফটক পার হতে ছোটদের ২০, বড়দের ৩০ টাকার টিকিট লাগছে। ক্রেতাদের আকর্ষণের জন্য প্যাভিলিয়নগুলোকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন সাজে। শিশু পণ্যের স্টল সাজানো হয়েছে শিশুদের বিনোদনের উপযোগী করে। এছাড়া ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ে বিভিন্ন প্যাকেজ এবং উপহার তো রয়েছেই। মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে গৃহস্থালি পণ্য, ইমিটেশনের গয়না, নিত্যব্যবহার্য পণ্য ও কসমেটিকসের স্টলগুলোতে। এদিকে দেশি-বিদেশি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের পাশাপাশি মেলায় রয়েছে ক্ষুদ্র প্রতিষ্ঠানের স্টলও। কেউ ঘুরে ঘুরে নতুন আসা পণ্য দেখছেন, কেউবা আবার কিনে ফেলছেন পছন্দের প্রয়োজনীয় পণ্য। কথা হয় ফামর্গেটের রাজাবাজার থেকে আসা মুরাদ পারভেজের সঙ্গে। পরিবার নিয়ে মেলায় এসেছেন তিনি। তিনি বলেন, শুক্রবার দিন রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে থাকি। কিন্তু বাণিজ্য মেলার সময় প্রতি শুক্রবার পরিবার নিয়ে মেলায় আসি। এর মাঝে কোনো পণ্য পছন্দ হলে কিনে নিয়ে থাকি। এবার মেলার প্রধান ফটক বানানো হয়েছে মেট্রোরেলের আদলে। কিন্তু মজার বিষয় পাশেই মেট্রোরেলের কাজ চলছে। গেটটি খুবই পছন্দ হয়েছে। পশ্চিম পাশের ফোয়ারার পাশের চত্বরে ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিচ্ছিলেন সুস্মিতা চৌধুরী। তিনি বলেন, দুপুরের খাবারের পর সপরিবারে এসেছেন মেলায়। রান্নাঘরের সরঞ্জামই কিনেছেন বেশি। মেয়ের পরীক্ষা শেষ। বেড়ানোর বায়না করছিল। তো বেড়ানোও হলো, মেলায় কেনাকাটাও হলো। ভালই লাগছে ঘুরতে। তিনি আরও বলেন, মেলায় শুধু বেচাকেনাই নয়, দেখার কিছু বিষয়ও আছে। বিশেষ করে শিশুদের বিনোদনের সুযোগ যেমন আছে, তেমনি শিক্ষামূলক বিষয় আছে। যেখান থেকে তারা ইতিহাসও জানতে পারবে। মেলার দর্শকদের সঙ্গে কথা বলে জানা গেল, নির্দিষ্ট কোনো কিছু কেনার পরিকল্পনা নিয়ে তারা আসেননি। মূল উদ্দেশ্য বেড়ানো। নতুন কী জিনিসপত্র এল, দরদাম কেমন এসব যাচাই-বাছাই করা। পছন্দ হলে কিছু কেনাকাটা করা। এ রকমই জানালেন বনশ্রী থেকে আসা গৃহিনী শাপলা চাকমা। সাথে তার মেয়ে মানহা চাকমাকেও নিয়ে এসেছেন। তিনি বলেন, মেলা থেকে সবজি কাটা ও মাংস কিমা করার একটি সেট কিনেছেন। বাচ্চাকে কিনে দিয়েছেন খেলনা। এদিকে মেলায় যত লোকসমাগম হয়েছে, সেই তুলনায় দেখা গেল কেনাকাটা কম বলে জানালেন ব্যবসায়ীরা। তারা আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যে মেলায় কেনাকাটা বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, ৯ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এ মেলা ৮ ফেব্রুয়ারি শেষ হবে। মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। | 0 |
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে জেলে রেখে দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এই কথার মধ্যে কোনো ভুল নেই। এই কথা খুবই সত্যি। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় এ কথা বলেন। এ সময় একাদশ নির্বাচনে আওয়ামী লীগকে কৌশলে পরাজিত করা হবে বলে জানান ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা। এর আগে একাধিক মহাসমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেছেন, 'প্রয়োজন হলে মরবো, তবু খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব।' বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন | 6 |
বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা। গতকাল শনিবার 'শেখ হাসিনার নেতৃত্ব ও বাংলাদেশের এগিয়ে যাওয়া' শীর্ষক এক ওয়েবিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আলোচনা করেন তাঁরা। আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি এই ওয়েবিনারের আয়োজন করে। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আলোচনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিশ্বজিৎ দে প্রধানমন্ত্রীর জন্মদিনে নরেন্দ্র মোদির পাঠানো শুভেচ্ছা বার্তাকে উদ্ধৃত করে বিগত ১০ বছরে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। করোনার মধ্যেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রশংসনীয় বলে জানান তিনি। এ সময় শেখ হাসিনার অধীন বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ককে 'সোনালি অধ্যায়' হিসেবে বর্ণনা করে দুই দেশের মধ্যকার উন্নয়নমূলক এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, শেখ হাসিনা তাঁর রাজনৈতিক জীবনে অনেক বাধার সম্মুখীন হলেও বর্তমানে বিশ্বে ও বাংলাদেশে নারী নেতৃত্বের রোল মডেল হয়ে আছেন। কোটি মানুষকে শেখ হাসিনা দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছেন এবং নারী ক্ষমতায়নে নতুন মাত্রা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তা আবদুল্লাহ আল হামিদী নিজ দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। হামিদী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে (বাংলাদেশে) স্থিতিশীলতা এসেছে এবং উন্নয়নের পথে হাঁটছে বাংলাদেশ। শেখ হাসিনা যে অগ্রযাত্রার সূচনা করেছেন, তাতে অচিরেই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জীবনমানের নিরাপত্তা দেওয়ায় শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন হিসেবে আখ্যায়িত করেন। নাওকি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। তিনি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর সর্বশেষ জাপান সফরকে উদ্ধৃত করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ-জাপান সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছেছে। শেখ হাসিনার ভিশন ২০৪১ লক্ষ্যমাত্রা অর্জনে জাপান অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজে তিরিঙ্ক বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করেন তিনি। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেন, বাংলাদেশের প্রতিটি বিষয় এবং দেশের প্রতিটি এলাকা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে খোঁজ রাখেন, তিনি সব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করেন, তা সত্যিই বিরল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস কাজের প্রশংসা করে তিনি বলেন, 'নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের রোল মডেল তিনি।' প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমির, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সম্পাদক শাম্মী আহমেদ এবং বিভিন্ন দেশের কূটনীতিকেরা। | 9 |
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে চেয়ারে বসায় তিন সেবাগ্রহীতাকে চেয়ার দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে উপ-পরিচালকের (ডিডি) বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে দুইজন সংবাদকর্মীর সঙ্গে অসদাচরণ করে মোবাইল কেড়ে নেওয়া হয়। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটনা ঘটে। জানা গেছে, ওই তিন সেবাগ্রহীতার একজন মো. সাকিব। তার বাড়ি কুমিল্লার হোমনা। সোমবার সকালে আসেন পাসপোর্ট নেওয়ার জন্য। এ সময় সাকিব পাসপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন অফিসের নিচতলায়। রোজা রেখে ৪ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর ক্লান্ত সাকিব পাশে থাকা একটি চেয়ারে বসে পড়েন। তার সঙ্গে আরও অন্তত তিন চারজন সেবাগ্রহীতা বসেন। এটি মূলত এক কর্মকর্তার টেবিলের পাশের চেয়ার ছিলো। এ সময় পাসপোর্ট অফিসের ডিডি মো. নুরুল হুদা নিচে নেমে এসে প্লাস্টিকের চেয়ার দিয়ে সেবাগ্রহীতাদের পেটাতে থাকেন। চেয়ার ভেঙ্গে গেলে ওই সেবা গ্রহীতাদের চড় থাপ্পড় দিতে থাকেন। মো. সাকিব বলেন, "চেয়ারে বসার অপরাধে পাসপোর্ট অফিসের ডিডি মো. নুরুল হুদা আমাদের চেয়ার দিয়ে পিটিয়েছেন। আমার সঙ্গে থাকা আরও দুজন ভয়ে অফিস থেকে চলে গেছে।" এ ঘটনার ছবি তুলতে গেলে সংবাদকর্মী রকিবুল ইসলাম রানা এবং মো. সাফির সঙ্গে অসদাচরণ করেন ডিডি মো. নুরুল হুদা। তিনি ওই সংবাদকর্মীদের মোবাইল ফোন নিয়ে যান। এদিকে ঘটনার খবর পেয়ে পাসপোর্ট অফিসে যান কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর ও পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর। এ বিষয়ে ওসি সহিদুর রহমান জানান, শুনেছি উপপরিচালকের সঙ্গে সেবাগ্রহীতাদের কথা কাটাকাটি হয়েছে। আর বেশি কিছু জানি না। অপরদিকে ঘটনার তিন ঘণ্টা পর ওসি সহিদুর রহমান এবং থানার তদন্ত কর্মকর্তা কমল দে'র উপস্থিতিতে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন সাংবাদিকদের ফেরত দেওয়া হয়। সাংবাদিক মো. রকিবুল ইসলাম রানা বলেন, "আমার পাসপোর্টের বিষয়ে পাসপোর্ট অফিসে যাই। ওই সময় দেখি পাসপোর্ট অফিসের ডিডি আমার কিছুটা সামনে তিন চারজন সেবাগ্রহীতাকে চেয়ার দিয়ে পেটাচ্ছেন। জানতে চাইলে ভুক্তভোগীরা জানান, তারা ভুল করে অফিসের কর্মকর্তাদের চেয়ারে বসেছিলেন। এ জন্য তাদেরকে পেটানো হয়। ঘটনার বিষয়ে ডিডির কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে আমাদের সাথে অসদাচরণ করেন। মোবাইল ফোন ছিনিয়ে নেন।" বিষয়টি নিয়ে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. নুরুল হুদা জানান, তিনি কাউকে মারধর করেননি। ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, "আমি কারো কাছে বক্তব্য দিতে বাধ্য নই।" | 6 |
আরবিতে 'সালাম' দিয়ে ইরাক সফর শেষ করলেন ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। সোমবার বাগদাদ বিমানবন্দর ছেড়ে ভ্যাটিকানের উদ্দেশ্যে যাত্রার আগে বিমান থেকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে বিদায় নেন তিনি। ইরাকি প্রেসিডেন্ট বাহরাম সালিহ বিমানবন্দরে উপস্থিত থেকে পোপকে বিদায় জানান। ইরাক সফর শেষে বিদায়ের আগে ভাষণে পোপ ফ্রান্সিস বলেন, 'ইরাক সবসময় আমার সাথে, আমার হৃদয়ে থাকবে।' আরবিতে 'সালাম, সালাম, সালাম' বলে তিনি বক্তব্য শেষ করেন। ভ্যাটিকানের কোনো ধর্মগুরুর ইরাকে প্রথমবারের মতো এই সফরে মসুলসহ চারটি শহর ভ্রমণ করেন পোপ ফ্রান্সিস। উগ্রবাদি সংগঠন আইএসের শক্ত ঘাঁটিতে পরিণত হওয়া মসুলের ধ্বংসস্তুপে দাঁড়িয়ে পোপ শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিয়ে, সবাইকে একসাথে ও নিরাপদে থাকার আহ্বান জানান। পোপের ইরাক সফর উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। পোপের গাড়ি বহরকে মেশিনগানবাহী সামরিক ট্রাকের নিরাপত্তা বেষ্টনী দিয়ে নিয়ে যায়। রোববার মসুলে যাওয়ার পর সেখানকার মুসলিম ও খৃস্টান বাসিন্দারা আইএসের নিষ্ঠুর শাসনামলে তাদের জীবন কেমন ছিল সে সম্পর্কে তাকে অবহিত করেন। ২০১৪ থেকে ২০১৭ সালে আইএসের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় শহরটির খৃস্টান বাসিন্দার সাথে সাথে বিরোধী মুসলিমদের হত্যা করে উগ্রবাদি সংগঠনটির সদস্যরা। ২০১৭ সালে ইরাকি বাহিনী ও তাদের সহযোগী আন্তর্জাতিক বাহিনী ধ্বংসাত্মক এক যুদ্ধের পর শহরটি মুক্ত করে। এ সময় পুরনো শহরটির বেশিরভাগ অঞ্চলই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পোপ এ শহরটি ভ্রমণের সময় বলেন, 'সভ্যতার সূতিকাগার এই দেশ কতই না নিষ্ঠুর যে, এক বর্বর আঘাতে প্রাচীন উপাসনার স্থান ধ্বংস করা হয়েছে এবং মুসলমান, খ্রিস্টান, ইয়াজিদি ও অন্য ধর্মের কয়েক হাজার ব্যক্তিকে জোর করে বাস্তুচ্যুত করা হয়েছে বা হত্যা করা হয়েছে।' তিনি আরো বলেন, 'আজকে আমরা জোর দিয়ে বলতে চাই, ভ্রাতৃহত্যার চেয়ে সহমর্মিতা দীর্ঘস্থায়ী, ঘৃণার চেয়ে আশা বেশি শক্তিশালী, যুদ্ধের চেয়ে শান্তি বেশি শক্তিশালী।' এছাড়া পোপ ফ্রান্সিস হেলিকপ্টারে করে কারাকোশ ও ইরবিল সফরে যান। এসব শহরে তিনি উষ্ণ অভ্যর্থনা পান। এর আগে শুক্রবার তিনদিনের সফরে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেন পোপ ফ্রান্সিস। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এটিই পোপ ফ্রান্সিসের প্রথম বিদেশ সফর। অপরদিকে, ইরাকে পোপ ফ্রান্সিসের এই সফরের মাধ্যমে প্রথম কোনো ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু দেশটিতে সফরে এলেন। শনিবার ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাজাফে দেশটির শিয়া মুসলিম সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সাথে সাক্ষাত করেন পোপ ফ্রান্সিস। ৫০ মিনিটের একান্ত বৈঠকের পর উভয় নেতা ইরাকের মুসলমান ও খ্রিস্টান উভয়কে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দেন। পরে ইসলাম ও খ্রিস্ট উভয় ধর্মের পবিত্র পুরুষ হিসেবে বিবেচিত নবী ইবরাহীমের জন্মস্থান উর পরিদর্শন করেন পোপ। সেখানে উভয় ধর্মের ধর্মীয় নেতাদের অংশগ্রহণে এক আন্তঃধর্মীয় সভায় অংশ নেন। সূত্র : আলজাজিরা | 3 |
লক্ষ্মীপুরে অসুস্থ বাবাকে ঘরের বাইরে উঠানে ফেলে রেখেছে সন্তানরা। শুক্রবার (৯ জুলাই) সকাল থেকে সন্তানের ঘরের সামনে অসুস্থ শফিকুল ইসলাম (৯৫) কে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌর শহরের মেঘনা রোডের স্বপ্ন মহলের সামনে। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে জানায়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের দুইজন ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন ও রাসেল ইকবাল ঘটনাস্থলে যান। স্থানীয়রা জানায়, অসুস্থ শফিকুলের ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। দুই বছর আগে তিনি সন্তানদের সব সম্পত্তি ভাগ করে দেন। তার এক ছেলে বিজিবিতে চাকরি করে, আরেক ছেলে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, একজন মারা গেছে এবং অপর ছেলে প্রবাসী। সকল ছেলেই প্রতিষ্ঠিত। লক্ষ্মীপুর পৌর ১নং ওয়ার্ডে সবারই বিলাসবহুল বাড়ি রয়েছে। তারপরও বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করে সন্তানরা। এই কারণে সকালে বাড়ির বাইরে উঠানে বাবাকে ফেলে রাখে ছেলেরা। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও মো. রাজীব হোসেন ঘটনাস্থলে যান এবং বিষয়টি বিস্তারিত শুনে সন্তানদের দায়িত্ব নিতে বলেন। তবে কোন ছেলে বাবাকে ঘরে নিতে রাজি হয়নি। এক পর্যায়ে বড় মেয়ে সুরাইয়া আক্তার তার বাবাকে নিতে ইচ্ছে প্রকাশ করেন। পরে ম্যাজিস্ট্রেট এর গাড়ি করে অসুস্থ শফিকুলকে মেয়ে সুরাইয়ার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, বৃদ্ধ লোকটি অসুস্থ হওয়ায় কোন ছেলে রাখতে চাচ্ছে না। তাই তারা বাড়ির বাহিরে ফেলে রেখেছে। পরে অসুস্থ শফিকুলের এক মেয়ে এসে তাকে নিতে ইচ্ছা পোষণ করে। আমরা আমাদের ব্যবস্থাপনায় তাকে মেয়ের বাড়ি দিয়ে আসি। | 6 |
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে সরকার। তিনি বলেন, করোনাকালে সরকার আমাদের সান্ত্বনা দিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো আছে। বেশি বেশি রেমিট্যান্স আসছে। এখন বোঝা যাচ্ছে রিজার্ভ নিয়ে সরকার মিথ্যা বলছে। মান্না বলেন, সরকার দেউলিয়া হতে বসেছে। বাংলাদেশে যে পরিমাণ রিজার্ভ আছে, তা দিয়ে মাত্র ৫-৬ মাস বিদেশি ব্যয় মেটানো সম্ভব। এরপর আর ব্যয় মেটাতে পারবে না। তার মানে সরকার দেউলিয়া হতে বসছে। তিনি বলেন, যখন পদ্মা সেতু বানানোর কাজ শুরু করেছিলেন, তখন বলেছিলেন ১২ হাজার কোটি টাকায় আপনারা এ কাজ করতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে এ সেতুর পেছনে খরচ হয়েছে ৪২ হাজার কোটি টাকা। পদ্মা সেতুর ব্যয় মেটাতে ১৫-২০ বছর বা তারও বেশি সময় লাগতে পারে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
অনন্য এক নজির হিসেবে কমিউনিটিতে আবির্ভূত হয়েছে আরএলবি গ্রুপ। নিউইয়র্ক সিটির কুইন্স আর ব্রুকলীনে ছোট ছোট কন্সট্রাকশন কাজের মাধ্যমে সিটি ও স্টেটের বড় প্রকল্পে জড়িয়ে পড়েছে গ্রুপটি। কন্সট্রাকশনে বিপুল পরিমাণের কাঁচামাল ক্রয় করতে হয় উচ্চমূল্যে। এক সময় এই গ্রুপের পক্ষ থেকে 'আরএলবি আয়রন' সংযোজন ঘটানো হয়। আর সে আয়রন আমদানি করা হয় চীন থেকে। এই ব্যবসায় দ্বার খুলে দেয় অধিক আয়ের। তারই ধারাবাহিকতায় কন্সট্রাকশনের শ্রমিক-কর্মচারীদের ব্যবহার্য সকল দ্রব্য-সামগ্রীও নিজের আওতায় আনার কথা ভাবেন কঠোর পরিশ্রমী আরএলবি গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও আকতার হোসেন বাদল। দ্বিতীয় শাখা খোলা হয়েছে পার্শ্ববর্তী কানেকটিকাট অঙ্গরাজ্যে। লংবীচের শাখা চালুর প্রথম সপ্তাহেই ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান আকতার হোসেন বাদল। চাঁদপুরের সন্তান বাদল নব্বইয়ের দশকে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে এসেছেন। লেখাপড়া শেষ করার পর কর্মজীবনের শুরুতে ব্রঙ্কসে একটি জুতার দোকানে সেলসপার্সনের কাজ নেন। সেখানেই হৃদ্যতা তৈরি হয় স্থানীয় এক নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে। তার সহায়তায় চাকরির পরিবর্তে কন্সট্রাকশন ব্যবসায় ঢোকেন তিনি। গত ২৫ বছরে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বাদল এখন বহুজাতিক এ সমাজে নিজের ফ্র্যাঞ্চাইজ হতে চলেছেন। লং আইল্যান্ড এলাকার দুটি স্টোরের গ্রাহকের হান্ড্রেড পার্সেন্ট ভিনদেশি। লংবীচের স্টোর ২০ ডিসেম্বর সন্ধ্যায় উদ্বোধনের সময়েও একই অবস্থা দেখা যায়। স্থানীয় সিটি কাউন্সিলম্যান এ্যান্থনী ডিসপসেটো বাদলকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এলাকার মানুষের কাছে অতি প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর সমাহার ঘটানোর জন্য। এসময় বাদল বলেন, এটি আমি চালু করলেও এর টিকে থাকার দায়িত্ব এলাকাবাসীর। তারা সহযোগিতা অব্যাহত রাখলে 'উইন উইন সিচ্যুয়েশন' হবে সবার জন্যই। বাদল উল্লেখ করেন, ক্রেতা সাধারণের আস্থাই আমার একমাত্র ভরসা। সে জন্য সবকিছুই কম লাভে বিক্রি করা হবে। কানেকটিকাটের দ্বিতীয় স্টোর চালুর অপেক্ষায় রয়েছে বলেও জানান বাদল। উল্লেখ্য, কন্যা সন্তানের জনক বাদল ব্যক্তিগতভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেও সম্পর্ক রয়েছে দলমত-নির্বিশেষে সকলের সঙ্গে। মার্কিন কংগ্রেস, মানবাধিকার সংস্থা, স্টেট ডিপার্টমেন্টেও রয়েছে যোগাযোগ। বিডি প্রতিদিন/আরাফাত | 4 |
বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের ১ বছরের কমিটি ৪ বছরেও পূর্ণাঙ্গ হয়নি। সম্মেলন ছাড়াই সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। চার বছর অতিবাহিত হলেও ছাত্রলীগের বর্তমান কমিটি পূর্ণাঙ্গ হয়নি এখনো। পূর্ণাঙ্গ কমিটি করার বিষয়ে কোনো অগ্রগতি না থাকায় হতাশায় ভুগছেন পদপ্রত্যাশীরা।জানা গেছে, সম্মেলন ছাড়াই ২০১৮ সালের ৯ এপ্রিল বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সম্পাদক তানভীর হোসাইন স্বাক্ষরিত ১৪ সদস্যের একটি আংশিক তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়। সরোয়ার হোসেন স্বপনকে সভাপতি ও মিনহাজুল আবেদিন মিঠুকে সম্পাদক করা হয়। স্বাক্ষরিত ওই চিঠিতে লেখা ছিল না কত দিন পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। চার বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ বর্তমান সভাপতি সম্পাদকসহ দায়িত্বশীল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া ইউনিয়ন কমিটি দিতে না পারার অভিযোগ রয়েছে বর্তমান কমিটির বিরুদ্ধে।কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিতরা ঘোষিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আন্দোলন করেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রলীগের সভাপতি আশ্বাস দেন ঘোষিত কমিটি বিলুপ্ত করে নতুনভাবে কমিটি দেওয়া হবে। এরপরই আন্দোলন তুলে নেন সেই সময়কার পদবঞ্চিত আন্দোলনকারীরা। এ ছাড়া ঘোষিত ১৪ কমিটি সদস্যদের ভেতরে পাঁচজনই বিবাহিত। এদিকে উপজেলার সাত ইউনিয়নের ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। এতে ইউনিয়নে ছাত্রলীগ কর্মীরাও হতাশায় রয়েছেন।আন্দোলনকারী ছাত্রলীগ নেতা রাইসুল আলম সাদ্দাম বলেন, চার বছর আগে ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সেই সময়ে কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আমরা আন্দোলন করি। তবে কোনো ফলাফল হয়নি। চার বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় বর্তমান কমিটির সভাপতি সম্পাদকের অবহেলা রয়েছে।কমিটির সহসভাপতি মেহেদী হাসান তপু বলেন, বর্তমান কমিটি গঠনে অনিয়ম হয়েছে।বর্তমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু বলেন, 'কমিটি ঘোষণার পর পূর্ণাঙ্গ কমিটি জেলা কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। করোনার কারণে কমিটি ঘোষণা হয়নি।বর্তমান কমিটির সভাপতি সরোয়ার হোসেন স্বপন বলেন, পূর্ণাঙ্গ কমিটির কাগজ আমরা জেলা কমিটির কাছে জমা দিয়েছি। জেলা কমিটি এখনো অনুমোদন দেয়নি। এখানে আমাদের কোনো অবহেলা নেই।জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, চার বছর আগে তালতলীতে আংশিক ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় এরপর পরই তারা জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটির লিস্ট দিয়েছিল। তবে করোনার জন্য পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি। কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া পূর্ণাঙ্গ কমিটি দেওয়া যায় না। কিছুদিন আগে কেন্দ্রীয় সদস্যরা বরগুনায় বর্ধিত সভা করেছেন, সেখানে পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে বলা হয়েছে। কিছুদিনের ভেতরেই পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। | 6 |
চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আড়াই শতাংশের বেশি না হওয়ার আশঙ্কা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংগঠনটির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান রবিবার (৭ জুন) সিপিডি আয়োজিত 'জাতীয় অর্থনীতির পর্যালোচনা ও আসন্ন বাজেট চ্যালেঞ্জ' শীর্ষক এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে মূল প্রতিবেদন তুলে ধরতে গিয়ে তৌফিকুল ইসলাম এ অভিমত তুলে ধরেন। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তৌফিকুল ইসলাম বলেন, সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমরা যদি ধরে নিই অর্থবছরের বাকি যে সময় আছে তাতে ভালো প্রবৃদ্ধি হবে, তারপরও প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশের বেশি হবে না। অর্থাৎ সবচেয়ে ভালো সিনারিও যদি আমরা এ বছরের জন্য চিন্তা করি তাহলেও আমাদের ধারণা এর চেয়ে বেশি প্রবৃদ্ধি হবে না। চলতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির অবস্থান সম্পর্কে তৌফিক বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাচ্ছে, পাঁচটি খাত সরাসরি বড় অসুবিধায় পড়েছে। এর মধ্যে ম্যানুফ্যাকচারিং ও কন্সট্রাকশন খাত প্রত্যক্ষভাবে বড় সমস্যায় পড়েছে এবং হোটেল-রেস্টুরেন্ট ও পরিবহন দীর্ঘদিন বন্ধ থাকায় জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়বে। সিপিডির এ গবেষক বলেন, সাধারণত আমাদের নীতি, পরিবেশ-পরিস্থিতি যদি বিবেচনা করি দেখি, জিডিপির প্রবৃদ্ধিকে বেগবান করার জন্য বড় গুরুত্ব থাকে। এটাই প্রধান বলে অনেক সময় অনেক নীতি-নির্ধারকরা বলে থাকেন। কিন্তু বর্তমান সময়টা ভিন্ন। এ সময়ে প্রবৃদ্ধির ওপর বিশেষ জোর না দিয়ে মানুষের জীবন বাঁচানোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। | 0 |
সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সদর উপজেলার রায়পুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজী ফার্মস গ্রুপের সৌজন্যে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানার ওসি তানভীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, রায়পুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সুহৃদ সমাবেশ জেলা শাখার উপদেষ্টা নুর জামান, রেজাউল ইসলাম রন্টু, সহ-সাধারণ সম্পাদক শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদস্য হৃদয় রায়, জীবন হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রবীন্দ্রনাথ রায়। এদিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র পাওয়ার পর সুহৃদ সমাবেশ ও কাজী ফার্মস গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান অসহায় ও দরিদ্র মানুষেরা। সুহৃদ সমাবেশ ও কাজী ফার্মস গ্রুপের মতো সমাজের বিত্তবান মানুষদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অতিথিরা। প্রতি বছর শীতের সময় কাজী ফার্মস গ্রুপের সৌজন্যে সুহৃদ সমাবেশ ঠাকুরগাঁও জেলা শাখা শীতবস্ত্র বিতরণ করে থাকে। | 6 |
টলিউডের অন্যতম আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিতর্ক যেন তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এককথায় টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না। খবর এশিয়ানেট নিউজের। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন শ্রাবন্তী। এবার তৃতীয় বিয়ে ভাঙার জল্পনার মধ্যে চতুর্থ বিয়ে নিয়ে শিরোনামে উঠে এলেন তিনি। বুধবার (১২ জানুয়ারি) সিঁথি ভর্তি চওড়া সিঁদুর, নববধূর সাজে ছবি পোস্ট করতেই বিয়ের জল্পনা শুরু করে দিয়েছেন নেটিজেনরা। সত্যিই কি তাই, এজন্যই বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে ছবিতে পোজ দিতেই ভাইরাল হয়ে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রেম-থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। যদিও সব কিছুকে পাত্তা না দিয়ে বেশ রোম্যান্টিক মুডে রয়েছেন টলিপাড়ার এই নায়িকা। টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আইনিভাবে বিবাহ বিচ্ছেদ না হলেও অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই এখন সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। লাল টকটকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না, নাকে বড় নথ, সিঁথি ভর্তি লাল সিঁদুর, মাথায় মুকুট পরে ছবিতে পোজ দিয়েছেন শ্রাবন্তী। এই ছবি পোস্ট করতেই সকলেই হতবাক হয়েছেন। নববধূর রূপে শ্রাবন্তীকে দেখে ফের চতুর্থ বিয়ের জল্পনা শুরু করেছেন নেটিজেনরা। ডিভোর্সের মধ্যে বিয়েটাও সেরে নিলেন নায়িকা, এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে। আসলে কনের সাজে অভিনেত্রীকে দেখা মাত্রই জোর জল্পনা শুরু হয়েছে। তবে শ্রাবন্তীর এই কনের সাজ রিয়েল লাইফের জন্য নয় বরং রিল লাইফের জন্য বধূবেশে নজর কেড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং ছবির সেট থেকেই এই ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। যা ভাইরাল হতে একদমই সময় নেয়নি। কোন ছবির শুটিংয়ের ছবি তা খোলাসা করে না বললেও অয়ন দে পরিচালিত 'ভয় পেও না' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। ছবিতে শ্রাবন্তীর বিপরীতে ওম সাহানিকে দেখা যাবে। 'ভয় পেও না'-ছবিতে স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ওম ও শ্রাবন্তীকে। ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন্যা যার সঙ্গে শাশুড়ির সম্পর্ক মোটেই ভাল নয়। বউমাকে ভয় দেখিয়ে বাড়িছাড়া করতে চান তিনি। এই মধ্যে ঢুকে পড়ে নতুন টুইস্ট। | 2 |
ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যশোরের একটি আদালত। বুধবার চেক ডিজঅনারের মামলার দিন ধার্য করা হয়। এ দিনে আদালতে উপস্থিত না হওয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম এ আদেশ দিয়েছেন।আদালতের বেঞ্চ সহকারী ফররুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।মোহাম্মদ রাসেল ঢাকার সাভারের কান্দি বালিয়ারপুর গ্রামের আলে আহম্মেদের ছেলে। তিনি ধানমন্ডি ১৪ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ইভ্যালি ডটকম লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর (এমডি)।মামলার অভিযোগে জানা গেছে, মামলার বাদী যশোর চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে মোশাহেদুর রহমান ইভ্যালির রাসেলের কাছে এক লাখ ৭৭ হাজার টাকা পেতেন। গত ১১ জুলাই আসামি ইভ্যালি কোম্পানি লিমিটেডের ব্যাংক হিসাব থেকে এক লাখ ৭৭ হাজার টাকার একটি চেক দেন। গত ২৫ জুলাই চেকটি মোশাহেদুর রহমান ন্যাশনাল ব্যাংক লিমিটেড চৌগাছা শাখায় জমা দেন। ইভ্যালি ডটকম লিমিটেডের হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় ২৭ জুলাই চেকটি ডিজঅনার হয়। ১২ আগস্ট চেক ডিজঅনারের বিষয়টি ইভ্যালি ডটকম লিমিটেডকে উকিল নোটিশের মাধ্যমে জানানো হয়।উকিল নোটিশ রিসিভ করে পাওনা এক লাখ ৭৭ হাজার টাকা পরিশোধ না করায় গত ২১ সেপ্টেম্বর তিনি আদালতে চেক ডিজঅনারের অভিযোগে মামলা করেন। বিচারক অভিযোগ গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দেন। বুধবার রাসেল আদালতে উপস্থিত না থাকায় বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। | 6 |
আবাহনীর বিপক্ষে ম্যাচ খেলতে সিলেটে আসছে না মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া, সেটা জানাই ছিল। শুধু বাকি অপেক্ষা ছিল এএফসির সিদ্ধান্তের। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে এএফসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াকওভার পেয়ে এএফসি কাপের বাছাইপর্বের পরের রাউন্ডে খেলবে আবাহনী।আজ দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আবাহনী-ভ্যালেন্সিয়া দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। ভ্যালেন্সিয়া দল না আসায় বাতিল করা হয় সংবাদ সম্মেলন। আগামীকাল এই মাঠেই হওয়ার কথা ছিল দুই দলের প্রাক-বাছাইপর্বের ম্যাচ।তবে ভ্যালেন্সিয়া যে বাংলাদেশে আসছে না সে বিষয়টি গতকালকেই হয়ে গেছে পরিষ্কার। আর্থিক সমস্যার কারণ দেখিয়ে গতকালকে বিমানেই ওঠেননি ক্লাব ভ্যালেন্সিয়ার ফুটবলাররা। গত বছর এই প্রাক-বাছাইপর্বেই আবাহনীকে বাদ দিয়ে মালদ্বীপের আরেক দল ক্লাব ঈগলসকে বাছাইপর্ব খেলার সুযোগ দিয়েছিল। এবার মালদ্বীপেরই এক দলের বিপক্ষে প্রাক-বাছাইপর্ব না খেলে বাছাইপর্ব খেলার সুযোগ পাচ্ছে আকাশি-নীলরা।১৯ এপ্রিলের বাছাইপর্বে কঠিন প্রতিপক্ষকেই পেতে পারে আবাহনী। আগামীকাল কলকাতায় মুখোমুখি হবে ভারতের এটিকে মোহনবাগান ও শ্রীলঙ্কার ব্লু স্টার। দুই দলের মধ্যকার জয়ী দলটাই হবে ১৯ এপ্রিল আবাহনীর প্রতিপক্ষ। সেই ম্যাচের জয়ী দল পাবে গ্রুপপর্বে খেলার টিকিট। গ্রুপে বাকি তিন দল বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। | 12 |
নাটোরে ফেসবুক বন্ধুর কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় জিম ওরফে জেমস নামে গ্রেফতারকৃত নাইজেরিয়ার নাগরিককে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার নাটোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আবেদন মঞ্জুর করেন। নাটোর ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক লিটন কুমার সাহা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দু'দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেন নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত। গত ৪ জুলাই শহরের চকরামপুর এলাকা থেকে প্রতারণাকালে জেমসকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জেমস নাইজেরিয়ার বেনিন শহরের ইয়ারির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ওই নাইজেরিয়ান নাগরিক গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের স্কুলশিক্ষক দেলোয়ার জাহানের সঙ্গে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে। ওই সম্পর্কের সূত্র ধরে বিভিন্নভাবে শিক্ষক দেলোয়ারকে বিদেশে নিয়ে যাওয়া এবং ব্যবসা করে অনেক টাকা লাভের লোভ দেখায় সে। এভাবে জিম দেলোয়ার জাহানের কাছ থেকে ২ লাখ ৯২ টাকা হাতিয়ে নেয়। এরই একপর্যায়ে জিম ফের তার কাছে আরও ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করে। ঘটনাটি দেলোয়ার জাহানের সন্দেহ হলে নাটোরের গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানান তিনি। গত ৪ জুলাই সকালে শহরের চকরামপুর এলাকায় জিম টাকা নিতে এলে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ড্রাইভিং লাইসেন্স ও একটি ভিসার কাগজ পাওয়া যায়। | 6 |
নিজের ভুল স্বীকার করে বিএনপি হাইকমান্ডের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে সমালোচনা করে বক্তব্য দেয়ায় এই ভুল স্বীকার করে গত বৃহস্পতিবার দলের হাইকমান্ডকে চিঠি দেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, দলের নেতৃত্ব নিয়ে বক্তব্য দেয়ায় তিনি মর্মাহত, দুঃখিত ও লজ্জিত। একই সঙ্গে বিষয়টি সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্যও তিনি অনুরোধ করেন। শাহ মোয়াজ্জেম গণমাধ্যমকে বলেন, আমি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছি। কারণ দলের শীর্ষ নেতা সম্পর্কে আমার এসব বলাটা ঠিক হয়নি- এটা আমি স্বীকার করছি। আবার এটাও ঠিক আমার খণ্ডিত বক্তব্য প্রচার করা হয়েছে। আমি অসুস্থ। ওই দিনের ঘটনা বিস্তারিত জানিয়েছি। আশা করি দল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 6 |
গত ১৫ দিনে সারাদেশে পৌনে ৩ লাখ বৃক্ষরোপন করেছে যুবলীগ। ১৫ জুন রাজধানীর কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচির উদ্ধোধন করেন সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। আজ বৃহস্পতিবার (১ জুন) যুবলীগের দপ্তর সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা ভোরের কাগজকে জানান, গত ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত যুবলীগের নেতা-কর্মীরা দেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা এবং জেলা ও মহানগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। এটি অব্যাহত আছে। গত ১৫ দিনে সারাদেশে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫৮৯টি বৃক্ষ রোপণ করা হয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর বিভাগে ২৩ হাজার ২০০টি, ঢাকা দক্ষিণ বিভাগে ৩২ হাজার, চট্টগ্রাম উত্তর বিভাগে ৩৪ হাজার ৪০০টি, চট্টগ্রাম দক্ষিণ বিভাগে ১৫ হাজার ৪৮৪টি, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৫০০টি, খুলনা বিভাগে ১ লাখ ৮ হাজার ৭০৫টি, সিলেট বিভাগে ৫ হাজার ৭০০টি, বরিশাল বিভাগে ৫ হাজার, রংপুর বিভাগে ২৪ হাজার ৬০০, ঢাকা মহানগর উত্তর শাখায় ১০ হাজার ও দক্ষিণ শাখায় ৩ হাজার বৃক্ষ রোপণ করা হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন আমাদের জন্য বিরাট হুমকি। পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের বড় চ্যালেঞ্জ। ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের বহু অংশ পানির নিচে চলে যাবে বলে বিশেষজ্ঞরা আশংকা করে আসছেন। পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের অবস্থানের প্রেক্ষিতে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে আমরা প্রত্যেকে একটি করে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করবো। বৃক্ষ শুধু পরিবেশকেই রক্ষা করে না; দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে। গাছ লাগালেই চলবে না গাছের যত্নও নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সারদেশে ১ কোটি গাছ লাগানোর টার্গেট নিয়েছেন। যুবলীগের সব স্তরের নেতাকর্মীদের বলব আসুন এই মুজিববর্ষে প্রত্যেকে অন্তত (ফলজ, বনজ ও ভেষজ) ৩টি করে গাছ লাগাই। সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বৃক্ষ আমাদের পরমবন্ধু, আত্মার আত্মীয়, একেকটা গাছ যেন অক্সিজেনের ফ্যাক্টরি। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগের নেতা-কর্মীরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে। আমরা এই বাংলাকে সবুজ শ্যামলিমায় গড়ে তুলতে চাই। আগামী ৩ মাসের মধ্যে যুবলীগ সারাদেশে ৩৫ লাখের বেশি গাছ রোপণ করতে সক্ষম হবে বলে আশা করছি। | 6 |
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুরোধে আমি এখানে এসেছি । কারণ যুক্তরাষ্ট্র আবার প্যারিস এগ্রিমেন্টের বাস্তবায়নের নেতৃত্বে ফিরে এসেছে। ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের নাগরিক এবং দেশগুলোকে সুরক্ষার জন্য এ চেষ্টা। জলবায়ু পরিবর্তনের সমস্যা কোনো একক দেশ সমাধান করতে পারবে না।" জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন দুর্যোগের প্রসঙ্গ তুলে ধরে যুকরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরে মানব ইতিহাসের মাসগুলোর মুখোমুখি হয়েছি আমরা। বিশ্বব্যাপী মানবসৃষ্ট দুর্যোগ দেখেছি। ভাইরাস, খরা, সমৃদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খাদ্য উৎপাদন ব্যহত হওয়া থেকে শুরু করে অনেক কিছু দেখছি। কেরি বলেন, এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ বাস্তচ্যুত হয়ে অন্যত্র যাওয়া শুরু করেছে। বিজ্ঞানের শিক্ষা থেকে আমরা জানতে পেরেছি সবাইকে এক সাথে কাজে নামতে হবে।' আগামী ২২ ও ২৩ এপ্রিল বাইডেনের আহ্বানে লিডার্স সামিট অন ক্লাইমেট অনুষ্ঠিত হবে। তাতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সফর শুরু করেছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিলে বাইডেন সরকার বকেয়া ২ বিলিয়ন ডলার পরিশোধ করে আবার কাজ শুরু করবে। আমি দুঃখিত যে, যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে বের হয়ে গিয়েছিলেন। তবে আমরা আবারও ফেরত এসেছি। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে জন কেরি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য অনেক উদারতার পরিচয় দিয়েছে। আপনারা তাদেরকে একটি দ্বীপ (ভাসানচর) দিয়েছেন। এ সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ বলে জানান কেরি। তিনি বলেন, রোহিঙ্গাদের সঙ্গে যা হয়েছে এবং এখন মিয়ানমার জনগণের সঙ্গে যা হচ্ছে, সেটি বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ। যুক্তরাষাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এ বিষয়ে নজর রাখছেন। তিনি এবং যুক্তরাষ্ট্রের প্রশাসন মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবকিছু করবেন।রোহিঙ্গাদের সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত। কারণ, এটি বাংলাদেশের একার বোঝা নয়। রোহিঙ্গাদের বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। এর আগে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলার জন্য প্রতিবছর ১০০ কোটি ডলার তহবিলে অর্থায়নের কথা উন্নত বিশ্বের। এ বিষয়ে অগ্রগতি খুবই কম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরিকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরও বলেন, 'জন কেরি সব জায়গায় সফল হয়েছেন। আশা করি, তিনি বছরে ১০০ কোটি ডলার তহবিল সংগ্রহের কাজটি করতে পারবেন।' মন্ত্রী বলেন, 'রোহিঙ্গারা কক্সবাজারের বনায়ন ধ্বংস করছে। তাদের স্বেচ্ছায় ও নিরাপদে স্থায়ী প্রত্যাবাসনের মাধ্যমে সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা দরকার বলে কেরিকে জানিয়েছি।' জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় অর্থ ও প্রযুক্তি প্রয়োজন এবং বাংলাদেশ আশা করে, যুক্তরাষ্ট্র সেটি যোগান দেবে বলে তিনি জানান। | 6 |
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে মোট আহতের সঠিক হিসাব কেউ দিতে পারছেন না। কারণ একের পর এক আহত রোগীভর্তি অ্যাম্বুলেন্স এসেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এক ঘণ্টায় চমেকে প্রবেশ করেছে ৩৫-৪০টি অ্যাম্বুলেন্স।শনিবার (৪ জুন) রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এত অ্যাম্বুলেন্স এসেছে। অন্য একটি বেসরকারি হাসপাতালেও বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক আজকের পত্রিকাকে বলেন, 'চারজন নিহতের তথ্য জানা গেলেও কতজন আহত হয়েছেন তার কোনো হিসেব আমরা দিতে পারছি না। কারণ কিছুক্ষণ পরপর অ্যাম্বুলেন্স এসেছে আহত রোগী নিয়ে। এক ঘণ্টায় অন্তত ৩৫-৪০ টা-তো হবেই। এখনো অ্যাম্বুলেন্স ঢুকছে।'সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ, আহত শতাধিকএদিকে চমেক হাসপাতালে এই মুহূর্তের চিত্র যুদ্ধকবিলত এলাকার মতো! শুধু চমেক নয়, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে শহরজুড়ে। হাসপাতালের আশপাশ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে। বেশ কয়েকজন স্বজনের সঙ্গে কথা হয়েছে এ প্রতিবেদকের। নগরের হালিশহরের বাসিন্দা আকিবুল ইসলাম বলেন, ডিপোতে কাজ করতেন তাঁর এক মামা। তাঁর কোনো খোঁজ এখনো মেলেনি। আকিবুলের মতো অনেকে এসেছেন স্বজনের খোঁজে।হাসপাতাল সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ভর্তি হওয়াদের মধ্যে ফায়ার সার্ভিস ও পুলিশের ১০ জন সদস্য রয়েছেন। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত বেড়ে ৪সীতাকুণ্ড মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন আজকের পত্রিকা জানান, কনটেইনার ডিপোটিতে রপ্তানি পণ্য মজুত রাখা হতো। আগুনের খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। একজন পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।প্রথম চাকরি, কর্মস্থলের দুর্ঘটনায় প্রাণ গেল মুমিনুলেরকুমিরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, কুমিরা ফায়ার সার্ভিস প্রথম ওই কনটেইনার ডিপোতে আগুনের খবর পায়। রাত সাড়ে ৯টার দিকে তাঁরা খবর পান। আগুন নেভানোর জন্য একটি টিম ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ ঘটে। | 6 |
আর দু'দিন পরই ঈদ। গত বৃহস্পতিবার দেশের অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছিল শেষ কর্মদিবস। নাড়ির টানে এখন ঢাকা ছাড়ছে মানুষ। প্রিয়জনদের জন্য শেষ মুহূর্তের কেনাকাটায় তাই গতকাল শুক্রবার রাজধানীর বিপণিবিতানগুলো থেকে ফুটপাত সবখানেই ছিল উপচে পড়া ভিড়। শবেকদর হওয়ায় আগের রাতে প্রায় সবাই কমবেশি প্রার্থনায় মশগুল ছিলেন। তাই সকালে মার্কেটগুলো একটু ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। জুমার নামাজের আগেই ভরে ওঠে প্রতিটি শপিং কমপ্লেক্স। ফুটপাতেও চলে বিকিকিনি। জুমার নামাজের পরে ভিড় আরও বেড়ে যায়। বিকেল গড়াতেই ক্রেতাদের সরগরমে মুখর হয় শপিংমলগুলো। মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। তবে ক্রেতাদের অভিযোগ, মাপ অনুসারে পছন্দের পোশাক ও জুতা মিলছে না। রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলে সকাল থেকেই ক্রেতার ভিড় লক্ষ্য করা যায়। জুমার নামাজের সময় কিছু সময় ফাঁকা হলেও পরে আরও ভিড় বাড়ে। শেষ কেনাকাটায় শাড়ি, পাঞ্জাবি, জুয়েলারি আর প্রসাধনীর দোকানে ভিড় ছিল উপচে পড়া। বসুন্ধরা সিটির নিচ তলায় ফ্যাশন ব্রান্ড ইয়োলোর শোরুম। দুপুরের পর এ শোরুম ক্রেতায় পূর্ণ হয়ে যায়। বিক্রয়কর্মী মহাব্বত আলী জানান, এ বছর রমজানেই ছিল বৈশাখ। ফলে রমজানের শুরু থেকে ক্রেতাসমাগম ছিল। ঈদের শেষ সপ্তাহে ভিড়টা বেশি হয়। আজকে সকাল থেকেই বেচাকেনা ভালো হয়েছে। ফকিরাপুল থেকে এই শপিংমলে পাঞ্জাবি কিনতে এসেছেন জাহিদ ইসলাম। তিনি বলেন, স্ত্রীকে নিয়ে এর আগে পরিবারের সবার জন্য কেনাকাটা করা হয়েছে। আজকে এসেছেন নিজের জন্য পাঞ্জাবি ও টুপি কিনতে। আড়ংয়ের বিক্রয়কর্মী হানিফ জানান, আজকে ঈদের আগের শেষ শুক্রবার। অফিস খোলা থাকায় অনেকেই এখন পর্যন্ত শপিং করেননি। আজকে তারা সারাদিন কেনাকাটা করবেন। আবার যারা গ্রামে যাবেন তারাও আজকে শেষ কেনাকাটা করতে এসেছেন। এজন্য ক্রেতাদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। রিচম্যানের ম্যানেজার নুরুল ইসলাম জনি বলেন, এ বছর রমজানের শুরু থেকেই কেনাকাটা ভালো। তবে মধ্যবিত্ত শ্রেণির উপস্থিতি ছিল কম। আজকে মধ্যবিত্ত শ্রেণির লোকজনের অনেকেই এসেছেন। ঈদের শেষ শুক্রবারে শাড়ি, জুয়েলারি আর প্রসাধনীর দোকানেও ছিল ভিড়। বসুন্ধরার গৌরব জুয়েলারির বিক্রয়কর্মী মামুন জানান, স্বর্ণের দাম বাড়ায় গহনা কেনাকাটায় কিছুটা ভাটা পড়েছে। ঈদের আগে কিছু বিক্রি হচ্ছে। এই মার্কেটের চৈতী শাড়ির বিক্রয়কর্মী রিয়াদুল জানান, এবার প্রথম থেকেই শাড়ি বিক্রি ভালো। আজকে অনেকে শুধু শাড়ি কিনতে এসেছেন। তবে কয়েকজন ক্রেতা অভিযোগ করেন, বেশ কয়েকটি ব্র্যান্ডের দোকানে পোশাক কিনতে গেলে ডিজাইন পছন্দ হলেও কাঙ্ক্ষিত সাইজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে অঞ্জনস, আড়ং ও ক্যাটস আইয়ের বিক্রয়কর্মীর সঙ্গে কথা বললে তারা জানান, কেনাকাটা শেষের দিকে হওয়ায় স্টকে কিছুটা টান পড়েছে। তবে এটা সীমিত সময়ের জন্য। শাহবাগের আজিজ সুপার মার্কেটের টি-শার্টের দোকানগুলোতেও ক্রেতাদের বেশ ভিড় ছিল। মনন শপের ব্যবস্থাপক সফিউর রহমান জানান, আজিজ মার্কেটের বেশিরভাগ টি-শার্ট বিক্রেতাদের নিজস্ব ডিজাইনের। যারা একটু ভিন্নধর্মী পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা এই মার্কেটে আসেন। এ মার্কেট ভালো মানের পাঞ্জাবিও মেলে। মহিউদ্দিন রিফাত নামে এক ক্রেতা বলেন, আমার পাঞ্জাবির থেকে টি-শার্ট বেশি পছন্দ। রাতের ট্রেনে বাড়ি চলে যাব। তার আগে ছোট ভাই ও আমার জন্য টি-শার্ট নিতে এসেছি। রাজধানীর এলিফ্যান্ট রোডের শোরুমগুলোতেও ক্রেতাসমাগম ছিল। বিশেষ করে জুতার দোকানে কেনাকাটায় ভিড় ছিল চোখে পড়ার মতো। ফরমাল, লোফার, স্নিকারস, স্যান্ডেল ও স্লিপারসহ সব ধরনের জুতার চাহিদা দেখা গেছে। বাটার বিক্রয়কর্মী রাসেল বলেন, রমজানের শুরুর চেয়ে শেষ সপ্তাহে ভিড় বেশি হচ্ছে। আজকেও বিক্রি ভালো। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের কারণে কয়েকদিন বন্ধ থাকার পর ঈদের শেষ সপ্তাহে জমে উঠেছে নিউমার্কেট, গাউছিয়াসহ আশপাশের শপিংমলগুলো। এখানকার ফুটপাতেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। ফুটপাতে টি-শার্ট আর বাচ্চাদের কাপড় বিক্রি করেন সাকিব। তিনি বলেন, কয়েকদিন বন্ধের পরেও বেচাকেনা ভালো ছিল না। অনেক ক্ষতি হয়েছে। শেষ কয়েকদিন ভালো বিক্রি হচ্ছে। ঈদের আগের রাত পর্যন্ত বিক্রি করে সকালে বাড়ি চলে যাব। নুরজাহান মার্কেটের নিউ কটন ক্লাবের মালিক পারভেজ হোসাইন বলেন, গত দুই বছর মন্দা ব্যবসার পর এবার ক্ষতি পুষিয়ে ওঠার আশা ছিল। হঠাৎ সংঘর্ষের কারণে সপ্তাহখানেক ব্যবসা ভালো যায়নি। এখন ক্রেতারা আসছেন। আজকে সকাল থেকেই ভালো বিক্রি হয়েছে। বিকেলে ক্রেতাদের ভিড় ঠেলাঠেলিতে রূপ নেয়। রাজধানীর মৌচাক, মালিবাগ, যমুনা ফিউচার পার্ক, মিরপুর, পুরান ঢাকার শপিংমল ও মার্কেটগুলোতে সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের শপার্স কালেকশনের শরীফুল ইসলাম বলেন, এখন চলছে ঈদের শেষ কেনাকাটা। এখন ক্রেতারা এসেই কিনছেন। পুরান ঢাকার ওয়ারীর র্যাঙ্কিং স্ট্রিটও সকাল থেকে ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে ওঠে। এ এলাকার শপিংমলগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। কেরানীগঞ্জে বিক্রি জমজমাট: বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জের পাইকারি মার্কেটগুলোতে এ বছর সর্বোচ্চ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার রাতে মার্কেটের দোকানগুলো ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা হিসাব নিয়ে ব্যস্ত। সিজান গার্মেন্টস ও সিনথিয়া পাঞ্জাবির স্বত্বাধিকারী মো. আব্দুল আলীম জানান, এ বছর অনেক ভালো বিক্রি হয়েছে। শেষ সপ্তাহ আসতেই মার্কেটের সবার পণ্য শেষ হয়ে গেছে। কারও দোকানেই পণ্য নেই। পাঞ্জাবি-পাজামার জন্য বিখ্যাত শেখ সাদী পাঞ্জাবির দোকান গত বছর ছেষট্টি লাখ পিস পাঞ্জাবি বিক্রি করেছে। এ বছর সেই সংখ্যাও অতিক্রম করেছে বলে বিক্রয়কর্মীরা জানান।
| 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.