text
stringlengths
1
58.1k
label
int64
0
12
চিকিৎসা শেষে চলতি সপ্তাহেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল আরও বলেন, সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে খালেদা জিয়ার মামলা দ্রুত নিষ্পত্তি করে সরকার সাজা দিতে চায়। কিন্তু এতে কোনো লাভ হবে না, বরং সরকারকে চরম মূল্য দিতে হবে। বিডি-প্রতিদিনি/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব
6
ফরিদপুরের নগরকান্দার গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন-গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার বর্নি গ্রামের সোলাইমান মোল্লার ছেলে হাফিজুর রহমান বাদশা (৪০) ও ভাঙ্গা উপজেলার সদরদি গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে আজিজুল রহমান মুন্সি (৫৫)। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান, দুপুরে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় লিভার ব্রাদার্সের একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এর পরই পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ইগল পরিবহনে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমাদ পরিবহনের যাত্রী বাদশা ও পিকআপ ভ্যানের হেলপার আজিজুর রহমান নিহত হন। আহত হন দুই বাসের প্রায় ৩০ যাত্রী। তাদের উদ্ধার করে মোকসেদপুর উপজেলা হাসপাতাল, ভাঙ্গা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
6
ঋণ পুনঃতফসিলের বিশেষ নীতিমালার আওতায় নতুন করে আর কোন আবেদন না নেয়ার জন্য বলেছে বাংলাদেশ ব্যাংক। এ নীতিমালায় বেঁধে দেয়া ৯০ দিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন আবেদন বন্ধ থাকলেও এ পর্যন্ত জমা হওয়া আবেদনগুলো নিস্পত্তির বিষয়ে কার্যক্রম গ্রহণ করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সে হিসেবে আগামী ১৯ নভেম্বরের মধ্যেই বিশেষ নীতিমালার আওতায় জমা পড়া সব আবেদন ব্যাংকগুলোকে নিস্পত্তি করতে হবে। এছাড়া আবেদন নিস্পত্তিকালিন সময়ে নীতিমালার আওতায় পুনঃতফসিল সুবিধা নেয়া ঋণগ্রহীতাদের নতুন করে ঋণ না দিতেও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশের বানিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। আপিল বিভাগ দুই মাসের জন্য যে আদেশ দিয়েছিলেন, সেটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর আদেশ দেন হাইকোর্ট। গত রোববার শেষ দিন হওয়ায় ওই নীতিমালার কার্যকারিতা নতুন করে আরও ১ মাস অথবা এ সংক্রান্ত রিট পিটিশন নিস্পত্তির তারিখ পর্যন্ত বাড়ানোর আদেশ দেন হাইকোর্ট। এতে ওই নীতিমালার আওতায় আরও ১ মাস আবেদন করার সুযোগ পেতেন ঋণখেলাপিরা। কিন্তু হাইকোর্টের এই আদেশ দেয়ার তিন দিনের মাথায় গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে করে জানিয়েছে, বিআরপিডি সার্কুলার লেটার নং-১৯/২০১৯ এর মাধ্যমে বেধে দেয়া সময়সীমা অর্থাৎ ২০ অক্টোবর তারিখ অতিক্রান্ত হওয়ায় নতুন করে আর কোন আবেদনপত্র গ্রহণ করা যাবে না। একই সঙ্গে নীতিমালার আওতায় পুনঃতফসিল ও এককালীন এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণগ্রহীতাদের অনুক,লে কোন নতুন ঋণ সুবিধা প্রদান করা যাবে না। তবে হাইকোর্ট ডিশিনের সর্বশেষ আদেশের আলোকে ইতোপূর্বে গৃহিত আবেদনগুলো নিস্পত্তির বিষয়ে কার্যক্রম গ্রহণ করা যাবে।
0
মুলাদী-মৃধারহাট সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে উপজেলার উত্তরাঞ্চলের পাঁচ ইউনিয়নের বাসিন্দারা দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কটি এক ধাপে সংস্কার না করে দুই ধাপে করায় এই হাল, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে চরডিক্রী মাদ্রাসা থেকে মৃধারহাট পর্যন্ত রাস্তার অবস্থা বেশি খারাপ বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।জানা গেছে, মুলাদী-মৃধারহাট সড়ক প্রায় ১০ কিলোমিটার লম্বা। এটা দিয়ে উপজেলার উত্তরাঞ্চলের গাছুয়া, চরকালেখান, বাটামারা, নাজিরপুর ও সফিপুর ইউনিয়নের বাসিন্দাদের চলাচল করতে হয়। বলা চলে তাঁদের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম এটি। এই ১০ কিলোমিটার সড়ক দুই অংশে ভাগ করে ধাপে ধাপে সংস্কার করেছিল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।বর্তমানে চরডিক্রী মাদ্রাসা থেকে মৃধারহাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চরডিক্রী রাড়ী বাড়ি মোড়, গ্রামীণ ফোন টাওয়ার, বেলতলা, সাতানি কাচারি, ঢালী বাড়ি, মিয়ারহাট, মাস্তান বাজার, বাঁশতলা, রমজানপুর এলাকায় বড় বড় গর্ত হয়েছে। এই সড়কে ঝুঁকি নিয়ে লেগুনা, অটোরিকশা, অটো ভ্যান চলাচল করছে। এতে দুর্ঘটনার আশঙ্কা করেছেন যাত্রীরা।স্থানীয়দের অভিযোগ সড়কটি দুই অংশে ভাগ করে সংস্কার করায় সারা বছরই ভোগান্তির শিকার হতে হয়। এক অংশের খানাখন্দ সংস্কার হলে অন্য অংশের খানাখন্দ রয়ে যায়। এক সঙ্গে সংস্কার করা হলে দেড়-দুই বছর মানুষ স্বস্তিতে চলাচল করতে পারত।চরকালেখান গ্রামের ফারুক হোসেন বলেন, মুলাদী থেকে বাটামারা খেয়াঘাট, সফিপুর খেয়াঘাট, মৃধারহাট, মাদ্রাসা বাজার, সোনামদ্দিন বন্দর, পদ্মারহাটসহ উত্তরাঞ্চলের সব স্থানে যাওয়ার জন্য এই সড়ক ব্যবহার করতে হয়। পরে গাড়িগুলো শাখা সড়কে প্রবেশ করে। গুরুত্বপূর্ণ সড়কটি কেন সংস্কার করা হচ্ছে না জানেন না কেউ।চরকালেখান ইউনিয়নের বাসিন্দা দেলোয়ার হোসেন খান বলেন, মুলাদী থেকে চরডিক্রী মাদ্রাসা পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক এক ধাপে সংস্কার করা হয়। আবার চরডিক্রী মাদ্রাসা থেকে মৃধারহাট পর্যন্ত ৭ কিলোমিটার আরেক ধাপে সংস্কার করে এলজিইডি। গত বছর মুলাদী সিনেমা হল বাসস্ট্যান্ড থেকে চরডিক্রী মাদ্রাসা পর্যন্ত সংস্কার করা হয়েছে। কিন্তু মৃধারহাট থেকে চরডিক্রী পর্যন্ত তিন কিলোমিটার সড়ক বেহাল হয়েছে। এই পথে রোগী নিয়ে যাওয়ার সময় অবস্থা আরও খারাপ হয়ে যায়।গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের আনোয়ার হোসেন বলেন, বিশেষ করে রোগী এবং বয়স্কদের কষ্ট হয় বেশি। এ ছাড়া সময়ও লাগে বেশি।অটোরিকশা চালক বেল্লাল হোসেন বলেন, মুলাদী থেকে মৃধারহাট পর্যন্ত যেতে এখন ৩০-৩৫ মিনিট সময় লাগে। সড়কটি সংস্কার করা হলে ১৫-২০ মিনিটে সেখানে যাওয়া যায়। এ ছাড়া ভাঙা সড়কে চলাচল করায় মাসের মধ্যে ২-৩ বার অটোরিকশা মেরামত করতে হয়।সড়ক সংস্কারের বিষয়ে উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, ইতিমধ্যে মুলাদী-মৃধারহাট সড়কের ৩ কিলোমিটার সংস্কার করা হয়েছে। আরও ২ হাজার ৬৫৫ মিটার সংস্কারের দরপত্র দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে বাকি সড়ক সংস্কারের কাজ করা হবে।
6
হায়দার আলীয়েভের বয়স ১১ বছর। সে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলীয়েভের ছেলে। শিশু হায়দারের জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কেনা হয়েছিল একটি ভবন, তবে গোপনে। ৩ কোটি ৩০ লাখ পাউন্ডের বিনিময়ে এই অফিস ভবনটি কেনা হয় অফশোর কোম্পানির মাধ্যমে। সদ্য প্রকাশ হওয়া প্যান্ডোরা পেপারসে উঠে এসেছে এমন তথ্য। খবর গার্ডিয়ান ও বিবিসির। করস্বর্গ হিসেবে পরিচিত পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের মতো দেশের অফশোর কোম্পানিতে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন, সেই তথ্য ফাঁস হয়েছে প্যান্ডোরা পেপারসে। বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকদের জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) উদ্যোগে ৬৫০ জনের বেশি সাংবাদিক এসব নথি বিশ্লেষণ করেন। প্যান্ডোরা পেপারসে ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলীয়েভের পরিবার গোপনে লন্ডনে ১৭ সম্পত্তি কিনেছিলেন। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্টের ছেলের জন্য কেনা ওই ভবনটি। শুধু প্যান্ডোরা পেপারসে ফাঁস হওয়া কেলেঙ্কারিই নয়, ইউরোপের বিভিন্ন দেশে দুর্নীতির অভিযোগ রয়েছে আলীয়েভের পরিবারের বিরুদ্ধে। প্যান্ডোরা পেপারস বলছে, ২০০৯ সালে আজারবাইজানের প্রেসিডেন্টের এক পারিবারিক বন্ধুর মালিকানাধীন কোম্পানির মাধ্যমে লন্ডনের মেফেয়ার এলাকায় ওই অফিস ভবনটি কেনা হয়েছিল। এক মাস পরে তা হায়দার আলীয়েভের নামে হস্তান্তর করা হয়। অনুসন্ধানী ওই গবেষণায় দেখা গেছে, লন্ডনের মেফেয়ারে হায়দারের নামে কেনা ভবনের কাছেই আলীয়েভের পরিবারের মালিকানায় থাকা আরেকটি ভবন ছিল। ২০১৮ সালে ব্রিটিশ রাজপরিবারের মালিকানাধীন ক্রাউন স্টেটের কাছে ৬ কোটি ৬০ লাখ পাউন্ডে সেটি বিক্রি করা হয়। এ বিষয়ে ক্রাউন স্টেট বলছে, ওই সম্পত্তি কেনার সময় আইন অনুযায়ী সব ধরনের পরীক্ষা চালানো হয়েছিল। তবে এখন বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগকারী হিসেবে যাঁদের নাম পাওয়া গেছে, তাঁদের মধ্যে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ৩৫ জন নেতা এবং ৩০০-এর বেশি সরকারি কর্মকর্তা রয়েছেন। ৯০টির বেশি দেশের এসব কর্মকর্তার মধ্যে মন্ত্রী, বিচারক, মেয়র ও সেনাবাহিনীর জেনারেলরা রয়েছেন। আরও আছেন কোটিপতি, বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় ব্যক্তি ও ব্যবসায়ীরা। এই তালিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলীয়েভ, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিসের মতো নেতাদের নাম উঠেছে।
3
করোনাভাইরাসের কারণে কমে এসেছে মানুষের স্বাভাবিক চলাচল, থেমে গেছে ব্যবসা-বাণিজ্য। এর মধ্যেও তৈরি হচ্ছে নতুন ব্যবসার সম্ভাবনা, তেমনই একটি হচ্ছে কোয়ারেন্টিনে থাকা মানুষকে ঘরে বাজার পৌঁছে দেওয়া। সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও কাঁচাবাজার খোলা, তা-ও বন্ধ করা হয়েছে অপ্রয়োজনীয় চলাচল। ফলে বাড়িতে বাজার চাওয়ার চাহিদা বেড়ে গেছে বহুগুণে। বাড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগ চালডাল ডটকম জানিয়েছে, গত কয়েক দিনে তাদের পণ্যের চাহিদা বেড়েছে তিন গুণ। খুব ছোট পরিসরে চলা সুপার শপ মিনা বাজারের অনলাইন সরবরাহ মিনা ক্লিকের অর্ডার বেড়েছে দুই গুণ। ওয়েবসাইটে অর্ডার করে বাজার আনার উদ্যোগ চালডাল ডটকম ব্যবসা করছে সেই ২০১৩ সাল থেকে। তা-ও ঢাকার মানুষকে বাজার বাসায় পৌঁছে দেওয়া বা হোম ডেলিভারির বিষয়টিতে অভ্যস্ত করানো যাচ্ছিল না। এই কাজটাই খুব সহজ হয়ে উঠেছে বিদ্যমান করোনা পরিস্থিতিতে, এমনটাই জানান চালডালের উদ্যোক্তা জিয়া আশরাফ। তিনি বলেন, 'যত রকমের ই-কমার্স সাইট, সোশ্যাল মিডিয়া, পত্রিকায় বিজ্ঞাপন-সব ধরনের চেষ্টা করে দিনে আমরা সর্বোচ্চ সাড়ে তিন হাজার অর্ডার নিশ্চিত করতে পেরেছিলাম। শুধু করোনার কারণে মানুষ গৃহবন্দী হওয়ায় প্রতিদিন অর্ডার আসছে ১০ হাজারেরও বেশি। পরদিন, তার পরদিন করেও যখন সামলানো যাচ্ছে না। আমরা নতুন আরও তিনটি ওয়্যারহাউস খুলেছি। সামলাতে না পেরে বাতিল করছি অনেক অর্ডার।' একই অবস্থা মিনা ক্লিকের। খুব ছোট করে চলা মিনা বাজারের এই উদ্যোগে হঠাৎ করে অর্ডার দ্বিগুণ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন খান বলেন, 'এ রকম একটি পরিস্থিতির জন্য আমরা একদম প্রস্তুত ছিলাম না। এখন ডেলিভারি দিয়ে কুলাতে পারছি না।' গত বছর খুব ভালো ব্যবসা করছে না বলে পাঠাও বন্ধ করে দিয়েছিল তাদের বাজার ডেলিভারি সার্ভিস 'পাঠাও টং'। পাঠাও-এর প্রতিষ্ঠাতা হুসাইন এম ইলিয়াস বলেন, 'মানুষ সপ্তাহে মোটে একবার বাজার করে। আমাদের অন্য উদ্যোগের তুলনায় এটা খুব কম ব্যবসা করতে পারছিল।' এখন যখন গাড়ি চলছে না, পার্সেল যাচ্ছে না, খাবার ডেলিভারি হচ্ছে না, তখন বাজার ডেলিভারিকেই ব্যবসার সুযোগ হিসেবে দেখছেন তিনি।সহজ ডটকমের আদৌ এমন কোনো ব্যবসা ছিল না। তবে বিদ্যমান পরিস্থিতিতে ২৫ মার্চ থেকে তারা শুরু করেছে বাজার ডেলিভারির ব্যবসা। একদম নতুন হয়েও প্রথম দুই দিনে তারা নয় শর বেশি অর্ডার পেয়েছে। সহজ ডটকমের প্রতিষ্ঠাতা মালিহা কাদির জানান, এটা প্রতিদিনই বাড়ছে।নতুন এই ব্যবসার সম্ভাবনাকে খুব ইতিবাচক মনে করছেন জিয়া আশরাফ। তিনি ইতিমধ্যে একটি নতুন ব্যবসা পরিকল্পনা করছেন ডাক বিভাগের সঙ্গে। করোনা পরিস্থিতি যদি আরও খারাপ হয়, দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত বাজার সরবরাহের একটি পথ বের করতে চাচ্ছেন তিনি।'বাড়িতে পণ্য পৌঁছে দেওয়ার মতো লোকবলের সংকট থাকাকে এই ব্যবসার একমাত্র চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন উদ্যোক্তারা। তবে এ সমস্যারও খুব সুন্দর একটি সমাধানের কথা ভাবছেন জিয়া আশরাফ। তিনি ইতিমধ্যে শহরের কর্মহীন রিকশাওয়ালাদের যুক্ত করেছেন। তাঁর মতে, 'রিকশাওয়ালারও কাজ পাবেন, আর আমাদেরও সমস্যা মিটবে।'
0
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভ্যানচালক জামাল উদ্দিনকে (৩৯) পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে স্বীকার করেছেন এ ঘটনায় গ্রেফতার রফিকুল ইসলাম (২৬) ও সাইফুল ইসলাম (৪৪)। জামাল উদ্দিনকে হত্যার পর উপজেলার সর্বমঙ্গলা গ্রামের পাঁচপীর নামক বাঁশঝাড়ে জনৈক আবুল কালাম আজাদের আমন ধান ক্ষেতে তার লাশ ফেলে রাখা হয়। নিহত জামাল উদ্দীনের ব্যবহৃত মুঠোফোন ও ভ্যান উদ্ধারের জন্য পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে রাণীসংকৈল উপজেলার বুলিদ্বারা বাজার মালদিয়া নাচী টাওয়ার পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম ও পার্শ্ববর্তী বলিদ্বারা বাসান বস্তী গ্রামের আব্দুল করিমের ছেলে মাইক্রোচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, জামাল উদ্দীনকে পরিকল্পিতভাবে হত্যার পর তার মৃত্যু নিশ্চিত করে তার লাশ পার্শ্ববর্তী ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে আটক আসামিদের দেখানো মতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভিকটিম ভ্যানচালক জামাল উদ্দিনের ব্যাটারিচালিত ভ্যানের মোটর, মিটার, কন্ট্রোলার, তিনটি চাকা, কাঠের বিভিন্ন অংশ উদ্ধার করে। মামলা সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার পাহাড়গাঁও গ্রামের মুনসুর আলীর ছেলে ভ্যানচালক জামাল উদ্দিন গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে চৌরঙ্গী বাজারের উদ্দেশ্যে বের হন। কিন্তু তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তার স্ত্রী হাওয়া নুর থানায় সাধারণ ডায়রি করতে যাওয়ার পথে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামানের সাথে দেখা হয়। এ সময় চেয়ারম্যান মনিরুজ্জামান তাকে জানান, তার স্বামী জামাল উদ্দিনের লাশ বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা গ্রামের জনৈক আবুল কালাম আজাদের ধান ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় রয়েছে মর্মে থানা পুলিশ তাকে সংবাদ জানিয়েছে। এলাকাবাসী ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের গলিত লাশ দেখতে পায়ে স্থানীয় থানা পুলিশকে জানায়। স্থানীয় থানা পুলিশ ও ঠাকুরগাঁও থেকে সিআইডি ও পিবিআইসহ তিনটি টিম লাশের আঙ্গুলের ছাপ নিয়ে তার ভোটার আইডি কার্ডের পরিচয়পত্র উদ্ধার করে। জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুযায়ী লাশটি হলেন- পার্শ্ববর্তী হরিপুর উপজেলার পাহাড়গাঁও গ্রামের মুনসুর আলীর ছেলে ভ্যানচালক জামাল উদ্দিনের। পরে ভিকটিম জামাল উদ্দিনের স্ত্রী হাওয়া নুর অজ্ঞাতনামাদের আসামি করে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আব্দুস সোবহান ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বিকেলে লাশের ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। অপর দিকে মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাটি মৃতের পরিবারকে জানালে সন্ধ্যায় পরিবারের সদস্যরা থানায় এসে তার লাশ শনাক্ত করেন। গত বৃহস্পতিবার পুলিশ আটক আসামিদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ (বালিয়াডাঙ্গী) এ হাজির করা হলে তারা আদালতে জামালের হত্যার ঘটনাটি খুলে বলেন। মামলার তদন্তকালী পুলিশ কর্মকর্তা এসআই আব্দুস সোবহান জানিয়েছেন, আসামিদের রিমান্ডের আবেদন করা হবে।
6
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে পুনরায় জাতীয় দলে নেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে 'মাশরাফি ফ্যান ক্লাব' সিলেটের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ দিন মাশরাফি ফ্যান ক্লাবের আহবায়ক আব্দুল আলীম তুষারের সভাপতিত্বে ও কাজী মাকসুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ। বক্তারা বলেন, 'মাশরাফি এখনও ফুরিয়ে যাননি; যার উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পারফরম্যান্স।' আসন্ন হোম সিরিজে মাশরাফিকে জাতীয় দলের নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনটিভি ইউরোপের ব্যুরো প্রধান সাজলু লস্কর, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মিঠু দাস জয়, হাবিবুর রহমান পাবেল, জাবেদ রহমান, শরীফ মোবারক সুমন, দিপু, শাওন, সাকিব, আকাশ দেব, জামেল, জুমেল, জাবেদ, ইমরান, সাদি, মেহেদি, বিশাল, রুহান, সুলতান, আরিয়ান, আকছার, মিছবাহ, এহিয়ান, তাহমিদ, তনয়, ফাহিম প্রমুখ। প্রসঙ্গত, নতুন বছরের শুরুতে স্বাগতিক দলের বিরুদ্ধে খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এতে মাশরাফির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে এমন মানববন্ধনের আয়োজন করা হলো।
6
বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার নয়াদিল্লির বাসায় কোটি টাকার চুরি হয়েছে। দিল্লির অভিজাত এলাকায় অবস্থিত বাসাটিতে সোনমের শ্বশুর হরিশ আহুজা, শাশুড়ি প্রিয়া আহুজা ও দাদি শাশুড়ি সরলা আহুজা থাকেন। চুরির ঘটনাটি ঘটেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। সোনমের বিষয় হওয়ায় চুরির ঘটনাটি গোপন রাখা হয়েছিল। তবে শুক্রবার (৮ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে। নগদ অর্থ ও গহনা চুরি হয়েছে, যার মূল্য প্রায় তিন কোটি ৪০ লাখ রুপি। সোনম ও আনন্দ আহুজা বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। তাদের নয়াদিল্লির বাসায় গাড়ি চালক, কেয়ারটেকার মিলিয়ে মোট ২৫ জন কর্মচারী আছেন। তদন্তকারীরা চুরির বিষয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় সরলা আহুজা দাবি করেন, গত ১১ ফেব্রুয়ারি আলমারিতে গহনা ও টাকা খুঁজতে গিয়ে চুরি যাওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি। প্রায় দুই বছর আগে শেষবার আলমারিতে গহনা ও টাকা দেখেছিলেন। এরপর ২৩ ফেব্রুয়ারি এ বিষয়ে মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে এ মামলার তদন্ত শুরু হয়েছে। দোষীদের খুঁজতে গত এক বছরের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। পিংকভিলা ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুলিশের পাশাপাশি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিজ বিভাগ তদন্তে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
2
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ধরা পড়েছে ছয় মণ ওজনের একটি শাপলাপাতা মাছ। রোববার ভোরে পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের নাসির হাওলাদার নামের এক জেলে বিশাল আকারের শাপলাপাতা মাছটি গলাচিপা মাছ বাজারে নিয়ে আসেন। মাছটি শেষ পর্যন্ত ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়। জেলে নাসির হাওলাদার জানান, তিনিসহ কয়েকজন জেলে সম্প্রতি বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরতে যান। শনিবার দুপুরে রাঙ্গাবালীর সোনারচরের কাছে শাপলাপাতা মাছটি তাঁদের জালে আটকা পড়ে। এরপর তাঁরা মাছটিসহ ট্রলার নিয়ে গলাচিপা শহরের ঘাটে আসেন এবং মাছ বাজারে নিয়ে আসেন। বিশাল আকারের শাপলাপাতা মাছটি দেখতে সকাল থেকেই উৎসুক জনতা মাছ বাজারে ভিড় করতে থাকেন। পরে মাছটি প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি করা হয়। গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, শাপলাপাতা মাছ সাধারণত সমুদ্র এলাকায় পাওয়া যায়। তবে এসব বড় শাপলাপাতা মাছের জন্য উপকূলীয় অঞ্চলে অভয়াশ্রম করা গেলে সেগুলো নদীতে সহজে বংশবিস্তার করতে পারত। জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুসারে শাপলাপাতা মাছ ধরা, ক্রয়-বিক্রয় করা নিষেধ। এ ধরনের মাছ না ধরার জন্য জেলেদের সচেতন করতে প্রচার চালানো প্রয়োজন।
6
অভিজাত চেয়ারে বিশেষ ভঙ্গিতে বসে আছেন পরী মনি। হাতে জ্বলন্ত সিগারেট। পাশাপাশি ছবিতে ফুটিয়ে তুলেছেন 'উষ্ণতা'। বৃহস্পতিবার এ রকমই দুটি ছবি নিজের ফেসবুকে পেজে পোস্ট করে নতুন করে আলোচনায় ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। তবে সেলিব্রেটি হিসেবে তার এ ধরনের 'আচরণ' ভালোভাবে নেয়নি অনেকেই। বিষয়টি নিয়ে কথা বলেছেন রাজনীতিবিদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ। ফেসবুকে পরী মনির সমালোচনা করে সোহেল তাজ লিখেছেন, 'একজন সেলেব্রিটির কাছ থেকে এ রকম অশোভন আচরণ কাম্য নয়। আমাদের ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। পরী মনির ওই ছবি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ শেয়ার করে কথাগুলো লিখেছেন সোহেল তাজ। এদিকে এসবে ভ্রুক্ষেপ নেই পরীর। তিনি এখন নতুন কাজের সঙ্গে যুক্ত হওয়ার আনন্দে উড়ছেন। নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করছেন পরী মনি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের 'গুনিন' ছবিতে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে। রাবেয়া চরিত্রটি প্রথমে করার কথা ছিল নুসরাত ফারিয়ার। তবে শুক্রবার রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। তিনি জানান, জেল থেকে বের হওয়ার দুই দিন পরেই পরিচালকের সঙ্গে ছবিটি নিয়ে কথা হয়। তিনি বলেন, 'এরই মধ্যে গল্প ও চরিত্রটি নিয়ে দুই দিন বসেছি আমরা। পুরো গল্পটি আমি পড়েছি। শুক্রবার রাতে কাজটির জন্য চুক্তিবদ্ধ হলাম।' পরীমনি জানান, এত বড় একটি ঘটনার পরে প্রথম কাজ গিয়াস উদ্দিন সেলিমের মতো পরিচালকের সঙ্গে হচ্ছে, এটি তার জন্য বড় প্রাপ্তি। পরীমনির সঙ্গে ছবির চুক্তির নিশ্চয়তা দিয়েছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিমও। তিনি বলেন, 'প্রথমে চরিত্রটি নুসরাত ফারিয়ার করার কথা ছিল। কিন্তু তার সিডিউল জটিলতার জন্য সম্ভব হয়নি। নতুন অপশন হিসেবে পরী মনিকে নিলাম। চরিত্রটিতে তাকে ভালো মানাবে। "স্বপ্নজাল" সিনেমা ও "প্রীতি" ওয়েব সিরিজে পরী মনির সঙ্গে আমি কাজ করেছি। তাই এই ছবিতে তার সঙ্গে কাজ করা আরও সহজ হবে বলে মনে করি।' গিয়াস উদ্দিন সেলিম জানান, ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় জোড়া একটি বটগাছের নিচে সেট তৈরির কাজ শুরু হবে। সেখানে ১০ অক্টোবর থেকে শুটিং শুরু হবে। এরপর ছবির বাকি কাজ হবে মানিকগঞ্জে। ৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে 'গুনিন' ছবির কাহিনি। সেখানে জিন-ভূত তাড়ানো হয়। গ্রামের বাইরে একটা আস্তানা আছে। সেখানে উড়ছে লাল কাপড়ের নিশান। সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া।
2
ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার আরশিনগর ইউনিয়নের এক এসএসসি পরীক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চরকুমারিয়া ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের দোতলার রুমে এ ঘটনা ঘটে। সেখান থেকে বেলা ১২টা দিকে মরদেহটি উদ্ধার করে সখীপুর থানা-পুলিশ।সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা রতন আকনের একমাত্র ছেলে ১৭ বছর বয়সী রাফিউজ্জামান সাবিত চরকুমারিয়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।জানা যায়, সাবিদের মা চরকুমারিয়া ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের একজন স্বাস্থ্য সহকারী। সেই সুবাদে স্বাস্থ্যকেন্দ্রের ২য় তলায় সরকারি বাসভবনে থাকতেন তারা মা-বাবা ও ছেলে। দিনকাল ভালো কাটছিল তাদের। সাবিত যখন যা চাইতো দেওয়ার চেষ্টা করত তার বাবা-মা। কিন্তু শুক্রবার হঠাৎ করেই সকালে সাবিত তার রুমের দরজা খুলছিল না। পরে তার মা সাবিতের বন্ধু নিহাদকে ডেকে আনলে নিহাদ মই দিয়ে উঠে পেছনের জানালা দিয়ে দেখে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা সাবিতের মরদেহ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।চরকুমারিয়া স্কুলের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী নিহাদ মোল্যা বলেন, 'সাবিত আমার খুব কাছের একজন বন্ধু ছিল। সাবিত সব সময় হাসি খুশি থাকত। ওর বাবা-মা সব সময় কোন কিছুর কমতি ছিল না। কি কারণে ও আত্মহত্যার পথ বেছে নিল তা বুঝলাম না। বন্ধুর মৃত্যুতে আমরা সবাই শোকাহত।'নিহতের বাবা সামসুদ্দোহা রতন বলেন, 'আমার ছেলে সাবিত খুব শান্তশিষ্ট ছেলে ছিল। সে পড়ালেখায় খুব ভালো ছিল। যখন যা চাইতো আমি দেওয়ার চেষ্টা করতাম। কেন যে সে আত্মহত্যা করল আল্লাহই ভালো জানে। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমি অসহায় হয়ে গেলাম। আল্লাহ আমার ছেলেকে যেন জান্নাতবাসী করুন।'সখীপুর থানার ওসি বলেন, 'খবর পেয়ে সকাল ১২টা দিকে আমরা চরকুমারিয়া ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করি। পরে ১টার সময় মরদেহের ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠিয়ে দেই। রিপোর্ট আসলে বলা যাবে কি ঘটেছিল।'
6
হেফাজতে ইসলামের নবনির্বাচিত সহকারী মহাসচিব, ফেনীর লালপোল সোলতানিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি রহিম উল্লাহ কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাতে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হেফাজত ইসলাম সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মুফতি রহিম উল্লাহ কাসেমী নোয়াখালীর হাতিয়ায় এক মাহফিলের গিয়ে অসুস্থ হয়ে যান। তাকে প্রথমে মাইজদীর একটি হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে বনশ্রীতে অবস্থিত ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়েন ও তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বুধবার ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার ছেলে মাহামুদুল হাসান জানান, বৃহস্পতিবার বাদ জোহর নিজের প্রতিষ্ঠিত গুনকবাবুপুর দারুল উলুম মাদ্রাসা চত্ত্বরে জানাযা অনুষ্টিত হয়েছে। তার মৃত্যুতে হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
6
আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত সদস্য ও জয়যাত্রা টেলিভিশনের পরিচালক হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় চার্জশিটটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোসাম্মৎ সাজেদা লতা। গতকাল বৃহস্পতিবার আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আগামী ৩১ জানুয়ারি এ চার্জশিট আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি। এর আগে গত ২৯ জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় চার ঘণ্টা অভিযান চালায় র্যাব। এসময় বাসা থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক, একটি হরিণের চামড়া, একটি বন্য পশুর চামড়া, ১০ ধরনের বিদেশি চাকু, বিপুল সংখ্যক বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি ও একটি লাল রঙের লাগেজ ভর্তি অবৈধ জিনিস উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ আরও পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। বিভিন্ন থানায় এ চার মামলায় মোট ১৪ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তবে সবকটি মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। ফেসবুকে আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা থাকায় সেখান থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।
6
করোনা প্রতিরোধে সম্মুখ সারি ও ষাটোর্ধ্ব বয়সীদের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মত বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে আজ। বুস্টার ডোজে ব্যবহার করা হচ্ছে ফাইজারের টিকা। দেশে প্রথম টিকা নেওয়া নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সিভিল সার্জনসে (বিসিপিএস) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমরা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্মা, মডার্নাসহ বেশ কয়েকটি ভ্যাকসিন দিয়েছি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রোটোকল অনুযায়ী এ ক্ষেত্রে সবাইকে ফাইজারের টিকা দেওয়া হবে। অ্যাপসের কাজ শেষ হলে এসএমএসের মাধ্যমে যে যে কেন্দ্রে টিকা নিয়েছেন, সে কেন্দ্রেই বুস্টার নিতে পারবেন। কাজ চলছে।'পরে একে একে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ কয়েকজনকে বুস্টার ডোজ দেওয়া হয়।এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বুস্টার ডোজের কার্যক্রম শুরু করতে পারছি। এর আগে আমরা অনেক দেশের আগেই দেশে টিকা কার্যক্রম শুরু করতে পেরেছি। ডাক্তার, নার্সসহ ফ্রন্টলাইনারদের টিকা দিতে পেরেছি।'জাহিদ মালেক বলেন, টিকার ফলে দেশ নিরাপদে আছে। মৃত্যুর সংখ্যা এক ডিজিটেই আছে। গতকাল এক শতাংশের দিকে এসেছে, যা এত জনবহুল দেশে খুবই বিরল। প্রতিটি মানুষকেই টিকা দেওয়া হবে।তিনি বলেন, বুস্টার ডোজ-সংক্রান্ত সুরক্ষা অ্যাপের আপডেট কাজ এখনো সম্পন্ন হয়নি। তবে এই মুহূর্তে টিকা কার্ডের মাধ্যমে চলবে। একই সঙ্গে স্বাভাবিক টিকা কার্যক্রমও চলমান থাকবে।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, বুস্টার ডোজ এখন নিলেও সার্টিফিকেট পেতে অপেক্ষা করতে হবে। সুরক্ষা অ্যাপের কাজ ঠিকমতো না হওয়া পর্যন্ত গ্রাম পর্যায়েও এই মুহূর্তে বুস্টার ডোজ দেওয়া যাচ্ছে না।
6
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বেলাল হোসেন (৩৬) নামে কাতার প্রবাসী এক বাংলাদেশি নাগরিকের হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির আমড়া সীমান্তের মীরপুর জলেশ্বরী এলাকা থেকেতার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অজ্ঞাত কারণে বাড়ি থেকে বের হন বেলাল হোসেন। রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তার বাম হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলে রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার বড় ভাই খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, বুধবাররাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয় বেলাল হোসেন। এরপর আর বাড়ি ফেরেনি। পরের দিন বৃহস্পতিবার ভোরে জানা যায় জলেশ্বরী সিমান্ত এলাকায় তার লাশ পড়ে আছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডি প্রতিদিন/এমআই
6
সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সোয়া ৩টায় এই ঘটনা ঘটেছে।উক্ত ঘটনায় রোববার রাতে ওসমানীনগর থানায় ব্যাংকটির শেরপুর নতুন বাজার শাখা ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে এতে কাউকে অভিযুক্ত করা হয়নি। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রকাশ্যে কোন বক্তব্য দেয়নি।লিখিত অভিযোগ থেকে জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেরপুর শাখার নিচতলায় ব্যাংকের একটি এটিএম বুথ রয়েছে। রোববার রাত সোয়া ৩টার দিকে উক্ত বুথে মুখোশ ধারী চারজন প্রবেশ করে বুথের নিরাপত্তাকর্মী জাকারিয়াকে (২৩) মারধর করে দুই হাত ও মুখ স্কচটেপ বেঁধে ও গলায় চুরি ধরে জিম্মি করে। এরপর তারা এটিএম বুথের মেশিনটি শাবল দিয়ে ভেঙে মোট ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়।আজ সোমবার দুপুরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানা-পুলিশ, সিআইডি, পিআইবি ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সাংবাদিক পরিচয় পেয়ে দ্রুত তারা বুথের সাটার (দরজা) নামিয়ে দেন। বুথের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকে প্রবেশ করতে চাইলে সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেননি ব্যাংক কর্তারা।পরে ভয়েস রেকর্ড ও ভিডিও ধারণ না করার শর্তে কথা বলেন শাখা ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন জানান, 'এটিএম বুথের ভেতরে পাঁচটি ও বাইরে (বুথ সংলগ্ন) তিনটি সিসি ক্যামেরা সচল রয়েছে। মুখোশধারী চারজন দুষ্কৃতকারী বুথের ভেতর প্রবেশ করে ভেতরে থাকা একমাত্র নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে সিসি ক্যামেরায় কালি ছিটিয়ে দেয়। এতে ফুটেজ ঝাপসা হয়ে গেলে তারা বুথ ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়।' তবে বাইরে থাকা তিনটি সিসি ক্যামেরার ফুটেজের ব্যাপারে তাঁর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।পরিচয় গোপন রাখার শর্তে এক ব্যবসায়ী জানান, শেরপুর বাজার কমিটির এক নৈশপ্রহরী ভোর পৌনে চারটার দিকে বুথের পার্শ্ববর্তী ঢাকা-সিলেট মহাসড়কে হেলমেট পরিহিত তিন যুবককে মোটরসাইকেলে বসে থাকতে দেখেন। হঠাৎ পেছন থেকে আরও একজন দৌড়ে এসে মোটরসাইকেলটি উঠলে চারজন মৌলভীবাজারের দিকে চলে যায়। এ সময় শেরপুর টোল প্লাজার সামনে থানা-পুলিশের একটি ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবদুল সালাম নামের এক চাকরিজীবী বলেন, প্রায়ই রাত ১০টার পর বুথে গেলে ভেতর থেকে বুথ বন্ধ পাওয়া যায়। বুথের নিরাপত্তাকর্মী ভেতর থেকে গ্লাসের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। কেউ প্রয়োজনে 'নক' করলে তিনি বুথের দরজা খুলে দেন। ঘটনার রাতে নিরাপত্তাকর্মী ভেতর থেকে তাঁদের দেখার কথা। কোনো সন্দেহ হলে তিনি তাঁর সঙ্গে থাকা মোবাইল দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করতে পারতেন। কিন্তু চারজন মুখোশধারীকে দেখার পরেও গভীর রাতে বুথের দরজা খুলে দেওয়ার ব্যাপারটি সন্দেহজনক মনে হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ডাকাতরা ওই নিরাপত্তাকর্মীর মোবাইলটিও ছিনিয়ে নেয়নি বা সিমকার্ডও অকেজো করেনি। বুথের নিরাপত্তাকর্মী স্থানীয় পূর্ব তাজপুরের বাসিন্দা হওয়ায় ডাকাতির ঘটনায় তিনিও সন্দেহের বাইরে নন। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, ঘটনাটি অবশ্যই রহস্যজনক। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদসহ পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেছি। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্তে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।
6
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে ১৭ কোটির বেশি টিকা দিয়েছে। তিনি বলেন, 'স্বাস্থ্যখাতের সফলতার কারণেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশ ১৭ কোটির বেশি মানুষ বা দেশের ৮৫ ভাগ মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছে।' জাহিদ মালেক সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর চারটি হাসপাতালে নতুন করে ১২৬টি ডায়ালাইসিস বেড স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে এখন ১০ কোটির মতো ভ্যাকসিন আছে। এখনো অনেকেই ভ্যাকসিন নেননি বা নিতে চাচ্ছেন না। আমাদেরকে মনে রাখতে হবে যে বর্তমানে কোভিডে যারা মারা যাচ্ছেন তাদের ৮৫ ভাগ মানুষই নন-ভ্যাকসিনেটেড। আক্রান্তদের মধ্যে নন-ভ্যাকসিনেটেড মানুষ শীর্ষে। তিনি বলেন, দেশ কোভিড মোকাবেলায় এত ভালো করেছে চিকিৎসা সেবা ও সময়মতো ভ্যাকসিনেশন কাজ করার কারণেই। এজন্য ভ্যাকসিন নিতে দেশের অবশিষ্ট মানুষদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম একটি সভ্য জাতি বলেই দেশের এত বিশাল সংখ্যক মানুষ এত স্বল্প সময়েই ভ্যাকসিন নিয়েছে। আগামীতেও বাংলাদেশ সভ্যতার নজির স্থাপন করবে এবং কোভিড মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল হবে। জাহিদ মালেক বলেন, আফ্রিকার দেশগুলোতে মাত্র ১২ ভাগ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। একারণে বাংলাদেশের মানুষ বিদেশে বেশি কাজের সুযোগ পাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে ঊর্ধ্বগতি লাভ করেছে, দেশের অর্থনীতির চাকা চাঙা হয়েছে। তিনি বলেন, করোনা মহামারী মোকাবেলায় গোটা বিশ্ব যেখানে টালমাটাল অবস্থায় আছে সেখানে বাংলাদেশ রেমিট্যান্স অর্জনে ঊর্ধ্বগতিতে রয়েছে, দেশে খাদ্য সংকট হয়নি, মানুষ কোথাও না খেয়ে থাকেনি। দেশে পদ্মাসেতু বাস্তবায়নসহ সকল মেগা প্রজেক্টের কাজ পুরোদমে চলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি না কমে আরো বৃদ্ধি পাচ্ছে। চারটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে, ২০টি নতুন মেডিকেল কলেজ নির্মাণ করা হচ্ছে। দেশের সকল জেলা হাসপাতালে ১০ বেডের আইসিইউ বেড ও ১০ বেডের ডায়ালাইসিস বেড করার কাজ এবং বর্তমান সরকারের উন্নয়নকাজগুলো দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্য খাতের অক্লান্ত পরিশ্রমের ফলেই। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর এ বি এম খুরশিদ আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর আহমেদুল কবীর প্রমুখ। সূত্র : বাসস
6
দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা বিএনপি'র নতুন কোন দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ কি-না, সেজন্য জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।আজ শনিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান। এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপি'র আকাশ কুসুম কল্পনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে। জনবিরোধী কর্মসূচির কারণে জনগণ বিএনপিকে অনেক আগেই লালকার্ড দেখিয়েছে । সরকার পতনের সাইরেন বেজে গেছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতাদের এটি আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র।ওবায়দুল কাদের বলেন, কর্মীদের রোষানল থেকে বাঁচতে এবং পদ-পদবি ধরে রাখতে বিএনপি'র কিছু কিছু ফরমায়েশি নেতা ধান ভানতে শিবের গীত গেয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা ইস্পাত কঠিন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার ঠুনকো কোন জিনিস নয় যে ধাক্কা লাগলেই পড়ে যাবে। বিএনপির রাজনীতি বৈপরীত্যে ভরা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের কোন কোন নেতার মস্তিষ্ক অপপ্রচার আর গুজব তৈরির উর্বর কারখানা। তিনি বলেন, সরকারের সবকিছুতেই অন্ধ সমালোচনা আর নেতিবাচকতা বিএনপির রাজনীতি। এ রাজনীতি থেকে বেরিয়ে না এলে জনগণই বিএনপিকে বিদায়ের সাইরেন বাজিয়ে দিবে। সূত্র : বাসস
9
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সড়কে ব্যাটারি বা ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান অপসারণের ঘোষণা দিয়েছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আজকে থেকে ব্যাটারি বা ইঞ্জিনচালিত সকল রিকশা-ভ্যান ডিএসসিসি এলাকার সড়কে নিষিদ্ধ করা হলো। রাস্তায় এখন থেকে এসব যানবাহন পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। কোন সড়কে কোন ধরনের যানবাহন চলবে, তা আমরা ঠিক করব। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নগর ভবন প্রাঙ্গণে রিকশা, ভ্যান, ঠেলা গাড়ি, টালি গাড়ি ও ঘোড়ার গাড়ি নিবন্ধন/নবায়ন ও মালিকানা পরিবর্তন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডিএসসিসি মেয়র বলেন, ঢাকাকে অনেক কবিসাহিত্যিক 'সিটি অফ রিক্সা বা রিকশার নগরী' বলেছেন। এটা আমাদের ঐতিহ্য। রিকশাসহ যেসব ধীর গতির যানবাহন আছে, সেগুলোকে নতুন করে নিবন্ধন ও নবায়নের আওতায় আনা হবে।সড়কে শৃঙ্খলা ফেরাই আমাদের মূল উদ্দেশ্য। নিবন্ধিত ছাড়া আর কোন অযান্ত্রিক যানবাহনকে ঢাকায় চলাচল করতে দেয়া হবে না জানিয়ে শেখ তাপস বলেন, এরই মাঝে সড়কে যানবাহনের কার্যকারিতা নিরুপণের কাজ শুরু হয়েছে। কোন সড়কে ধীর গতির আর কোন সড়কে দ্রুত গতির যানবাহন চলবে, তা আমরা ঠিক করব। ধীরগতির যানবাহন যেমন নিবন্ধনের আওতায় আসবে তেমনি নিয়মেরও আওতায় আসবে। এই কার্যক্রম সচল ঢাকা গড়ার প্রথম ধাপ উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, সুনির্দিষ্টভাবে অযান্ত্রিক যানবাহনকে নিবন্ধনের আওতায় এনে সড়ক নির্ধারণ করব। চালকদেরকেও নিবন্ধনের আওতায় আনা হবে। এর ফলে অযান্ত্রিক যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে যাতায়াত ব্যবস্থার আওতায় আসবে। এতে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, রাজধানীতে তিন দশকের বেশি সময় ধরে রিকশা ও অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন দেয়া হয়নি। তাই বলে কি ঢাকায় রিকশা চলে না? অবশ্যই চলে, তবে সেগুলো অবৈধভাবে চলে। আর নিবন্ধন দেয়া মানে এসব যানবাহনকে নিয়ন্ত্রণের আওতায় আনা। এসময় ডিএসসিসি মেয়র একটি ঘোড়ার গাড়ি ও একটি রিকশার আবেদনপত্র নেন। ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমানসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।
6
বর্তমান সরকার গ্রামকে শহরে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচনে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এ কাজে সরকারকে সার্বিক সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। রোববার দুপুরে ফরিদপুর সদর উপজেলার নর্থ-চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মোশাররফ হোসেন বলেন, চরের মানুষ আর শহরের মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই সরকারের সময়ে পদ্মা নদীর দুর্গম চরের মানুষ পাকা রাস্তা পেয়েছে, পড়ালেখার জন্য স্কুল-মাদ্রাসা পেয়েছে। এক সময়ের অবহেলিত মানুষগুলো আজ তাদের অধিকার আদায় করতে শিখেছে। কেউ আর তাদের উপর খবরদারি করতে পারবে না। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফকিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নামজুল ইসলাম খন্দকার লেভী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, আব্দুস সালাম মুন্সি প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকালে ইউনিয়নের নয় ওয়ার্ডের নেতাদের মতামতে বা ভোটের মাধ্যমে পরবর্তী ইউনিয়নটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।
6
বলিউড তারকা আলিয়া ভাটের অর্জনে যুক্ত হয়েছে নতুন পালক। হয়েছেন এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী। অন্যদিকে দশকের সেরা আবেদনময়ী হয়েছেন দীপিকা পাড়ুকোন। যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ইস্টার্ন আইয়ের অনলাইন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন এই বিজয়ীরা। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী 'রাজি' তারকা আলিয়া ভাট নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, 'আমি সব সময় বিশ্বাস করি, সত্যিকারের সৌন্দর্যটা ঠিক দেখার বিষয় নয়। যখন আমি বুড়ো হব, আমার চেহারা বদলে যাবে। কিন্তু একটা সুন্দর হৃদয় আমাকে সব সময় সুন্দর রাখবে। আর এটিই সৌন্দর্যের মূলকথা।' আলিয়া ভাট যা-ই বলুন না কেন, যাঁরা ভোট করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি। অন্যদিকে এই ইস্টার্ন আইয়ের বিনোদন বিভাগের সম্পাদক আসজাদ নাজির এই ফলাফলের বিষয়ে বলেন, 'আলিয়া ভাটকে কিছুতেই দমিয়ে রাখা যাচ্ছে না। আগামী দশকে তিনি নিজেকে ভারতের মূলধারার বাণিজ্যিক সিনেমার রানী হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন।' অন্যদিকে ২০১৮ সালে এই তালিকায় আলিয়া ভাটের জায়গায় নাম ছিল দীপিকা পাড়ুকোনের। এ বছর তিনি সেরা আবেদনময়ী এশীয়র তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন। টানা পাঁচ বছরের মতো সবচেয়ে আবেদনময়ী পাকিস্তানি নারী হয়েছেন মাহিরা খান। তিনি বলেন, 'আমাকে একটানা পাঁচ বছর ধরে ভোট করার জন্য কৃতজ্ঞতা। গত এক দশকে বহুবার আমি হোঁচট খেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, অনেক কিছু ঘটে গেছে। কিন্তু আপনাদের সমর্থন আর ভালোবাসার কোনো হেরফের হয়নি। আমি বিশ্বাস করি, মানুষের কাজই মানুষকে আবেদনময়ী করে তোলে। ভালো কাজ করে যেতে চাই।' এশিয়ার সেরা আবেদনময়ী ৫০ জনের তালিকার ষষ্ঠ অবস্থানে আছেন ক্যাটরিনা কাইফ। আর প্রিয়াঙ্কা চোপড়া হয়েছেন দশম। সেরা ৫০-এ স্থান পাওয়া সবচেয়ে কম বয়সী তারকার নাম অনন্যা পান্ডে। তিনি হয়েছেন ৩৬তম। সবচেয়ে বেশি বয়সী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। তালিকায় তাঁর অবস্থান ৩৯তম। প্রথমবারের মতো এই তলিকার ১৪তম অবস্থানটি দখল করে নিয়েছেন ইউটিউব সুপারস্টার ও টিভি সঞ্চালক লিলি সিং। অন্যদিকে দশকের সেরা আবেদনময়ী নারী হয়েছেন দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় প্রিয়াঙ্কা চোপড়া, তৃতীয় মাহিরা খান। এই তালিকায় স্থান পেতে হলে ইন্ডাস্ট্রিতে অন্তত ১০ বছর ধরে কাজ করতে হবে। অন্যদিকে এর আগের সপ্তাহে পুরুষদের তালিকা থেকে জানা গিয়েছিল, দশকের সেরা আবেদনময় পুরুষ হয়েছেন হৃতিক রোশন।
2
রংপুর জেলা ছাত্রলীগের এক বছরের কমিটি আট বছর পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলুপ্ত ঘোষণার দিন থেকে ১৫ দিনের মধ্যে রংপুর জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের ফরম জমা নেওয়া হবে। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার ও সহসম্পাদক রিপন মিয়ার সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়েছে। রংপুর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি মেহেদী হাসান প্রথম আলোক বলেন, ২০১৪ সালের ৮ ডিসেম্বর টাউন হলে সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে কমিটি ঘোষণা করা হয়নি। পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটি থেকে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নাম ঘোষণা করা হয়। এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই সদস্য নিয়ে ছাত্রলীগের জেলা কমিটি দুই বছর অতিবাহিত হয়। এ সময়ের মধ্যে যাঁরা সংগঠন করেছেন, তাঁদের পদপদবি ছিল না। ছাত্রলীগের নেতা-কর্মীদের একাধিকবার দাবির পরিপ্রেক্ষিতে দুই বছর পর ২০১৬ সালে ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এক বছর মেয়াদের কমিটি দীর্ঘ আট বছর পার হওয়ার পর মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে মেয়াদোত্তীর্ণ দেখিয়ে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটি বিলুপ্ত ঘোষণা নিয়ে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফরম জমা দেওয়ার অনেকেই চিন্তাভাবনা করছেন। তবে এখনো এ ব্যাপারে কেউ কোনো মুখ খুলতে চাইছেন না। সবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন সভাপতি পদপ্রার্থী বলেছেন, 'সম্মেলনের মাধ্যমে কমিটি হওয়া দরকার। এতে নেতা-কর্মীদের মধ্যে একটা নতুন উদ্দীপনা দেখা দেয়। কিন্তু এ ক্ষেত্রে আমার মতো অনেকেই এই পদে ফরম নেবেন। কিন্তু শেষমেশ কী হবে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।' রফিকুল ইসলাম নামের ছাত্রলীগের এক কর্মী বলেন, রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর লেখাপড়াও শেষ হয়েছে তাঁর। কিন্তু এ সময়ের মধ্যে জেলা ছাত্রলীগের কমিটিতে থাকার ইচ্ছে থাকলেও, তা আর সম্ভব হয়নি। কেননা, এক বছরের কমিটি আট বছর পর বিলুপ্ত করে নতুন কমিটি করার ঘোষণা এল। এ সময়ের মধ্যে তিনিসহ অনেক শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে গেছেন, কিন্তু এরই মধ্যে ছাত্রলীগের কোনো সম্মেলন দেখা যায়নি। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও কমিটিতে আর থাকা হয়নি।
6
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রধান প্রকৌশলীর দায়িত্ব নিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। মঙ্গলবার (০৯ জুন) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে তিনি প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেন। প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)'র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অধ্যয়ন শেষে ১৯৮৯ সালের এপ্রিল মাসে সহকারী প্রকৌশলী হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর তিনি সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, নির্বাহী প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র সদর দফতরে একাধিকবার ভাইস-প্রেসিডেন্ট, ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান, কেন্দ্রীয় কাউন্সিল এবং লোকাল কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি আইইবি'র ২০১৮-১৯ মেয়াদের সম্মানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। বাপাউবো'র প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহন করে প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেন, আমাকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং বাপাউবো'র মহাপরিচালকে ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাজকে আরো গতিশীল করতে সততা এবং দক্ষতার সাথে কাজ করে যাবো।
6
ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার উন্নতির জন্য দেশটিকে ১০০ কোটি মার্কিন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ-সংক্রান্ত একটি বিল গতকাল বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। তবে দুদিন আগেও বিলটি বাতিলের দাবি জানিয়েছিলেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির বেশির ভাগ উদারপন্থী আইনপ্রণেতা। গত মে মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। সেই সংঘাতে ইসরায়েলের বিদ্যমান আয়রন ডোম প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে ফিলিস্তিনের গাজা থেকে ছোড়া অনেক রকেট ইসরায়েলের ভূখণ্ডে গিয়ে আঘাত হানে। এর পর থেকেই ইসরায়েলের সর্বাধুনিক এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সঙ্গে পশ্চিমা দেশগুলোর মধ্যে শঙ্কা জাগে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে। এরপরই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পাশে এসে দাঁড়াল যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে বিশাল পরিমাণ সামরিক সহায়তা দেওয়ার প্রশ্নে তোলা বিলের ওপর বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়। এর পক্ষে ৪২০ জন আর বিপক্ষে ৯ জন আইনপ্রণেতা ভোট দেন। বিপক্ষে ভোট দেওয়া আইনপ্রণেতাদের মধ্যে আটজন ডেমোক্র্যাট ও একজন রিপাবলিকান। এখন বিলটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। সেখানে ভোটাভুটির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিলটি সেখানেও পাস হবে বলে ধারণা করা হচ্ছে। তবে শুরু থেকেই কয়েকজন ডেমোক্রেটিক নেতা এই বিলের বিরোধিতা করে আসছিলেন। তাঁদের দাবি, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করেছে। ফলে তাদের সামরিক সহায়তা দেওয়া মানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে সমর্থন করা। প্রতিনিধি পরিষদে বিলটি নিয়ে বিতর্কের সময় উদারপন্থী হিসেবে পরিচিত ডেমোক্র্যাট আইনপ্রণেতা রাশিদা তালিব বলেন, 'ইসরায়েলের হামলা থেকে ফিলিস্তিনিদের রক্ষার বিষয়টিও আমাদের ভাবা উচিত, কথা বলা উচিত।' তবে উদারপন্থী ডেমোক্র্যাটদের এমন মন্তব্যে ক্ষুব্ধ হন ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থীরা। ক্ষুব্ধ হন বিরোধী দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারাও। উদারপন্থীদের এই দাবিকে তাঁরা ইসরায়েলবিরোধী বলে দাবি করেন। তবে শেষ পর্যন্ত উদারপন্থীদের ওই বিরোধিতা ধোপে টিকল না। মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার পর এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ডেমোক্র্যাট ও রিপাবলিকান-উভয় দলের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। বিলটির বিরোধিতাকারীদের উদ্দেশে তিনি বলেছেন, 'এই সহায়তাকে যাঁরা চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছিলেন, তাঁরা আজ সেই জবাব পেয়েছেন।'
3
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে কানাডায় পলাতক আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত নিতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও বিচক্ষণতায় জাতির পিতার পলাতক খুনিদের বিচারকার্য সম্পন্ন হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী বলেন, 'পৃথিবীর নির্যাতিত-নিপীড়িত-শোষিত-বঞ্চিত ও মুক্তিকামী মানুষের আজন্মের অনুপ্রেরণা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে সংজ্ঞায়িত করেছেন, একটি স্বকীয় জাতিসত্তার পরিচয় দিয়েছেন, একটি মানচিত্র, একটা পতাকা ও একটি পাসপোর্ট দিয়েছেন। বাঙালি জাতিকে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনে দিয়েছিলেন যে মহান নেতা তার ' পলাতক আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার পাশাপাশি জাতির পিতার মূল খুনী, প্রধান মাস্টারমাইন্ড জিয়াউর রহমানেরও মরণোত্তর বিচার কার্যকর করবো।' ডা: মুরাদ বলেন , যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা মূলত ষড়যন্ত্রের মাধ্যমে দেশে ও বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তারা দেশে ও জনগণের শত্রু। এই দেশের গণতন্ত্র এবং সকল শৃঙ্খলা কে ধ্বংস করে দিয়েছে জিয়া। এই দেশকে নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা শেখ হাসিনা একে একে তা বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা আছেন বলেই আজ বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে। সেই আস্থা রয়েছে বলইে জনতার রায়ে তিনি চর্তুথবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। বাংলাদেশ উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশের একটি রাজনৈতিক দল বিএনপি তা দেখতে পায় না। 'জিয়া পরিবার বাংলাদেশের পাশাপাশি বিদেশেও দুর্নীতির সাথে জড়িত। তাদের দুর্নীতির তথ্য পাওয়া গেছে। তারা দেশ থেকে অর্থ পাচারের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। সরকার তাদের পাচার করা অর্থের একটি অংশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বিলাসী জীবনযাপন করাই তাদের চরিত্র' বলেন তথ্য প্রতিমন্ত্রী। বিদেশে অবস্থানরত কিছু লোক সরকারের সমালোচনা এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ব্যস্ত উল্লেখ করে তিনি বলেন, এমন সময় তারা এসব করছে যখন সরকার দেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। কেউই যাতে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে ব্যাপারে প্রবাসিদের সজাগ থাকার কথা বলেন তিনি। কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কানাডার রাষ্ট্রদূত ডা. খলিলুর রহমান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেনসহ ক্যুইবেক আওয়ামী লীগ ও কানাডা যুবলীগের নেতৃবৃন্দ। বিডি প্রতিদিন/আরাফাত
9
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা সকাল-বিকেল ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। পেতে চাচ্ছেন তাঁদের আশ্বাস। পাশাপাশি গণসংযোগের মাধ্যমে মাঠ গরম করে রেখেছেন দল দুটির বিদ্রোহী প্রার্থীরা। ৩৪ নম্বর ওয়ার্ড জাফরাবাদ, রায়েরবাজার, বিবিরবাজার, শংকর, পূর্ব রায়েরবাজার, মধুবাজার ও পশ্চিম ধানমন্ডি নিয়ে এই ওয়ার্ড। ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন নির্বাচন করছেন টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে। এখানে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এ মুহূর্তে গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই কাউন্সিলর পদপ্রার্থী। নির্বাচিত হলে ৩৪ নম্বর ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শেখ মোহাম্মদ হোসেন বলেন, 'একজন অতি সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। নেত্রী যেভাবে দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় শামিল করেছেন, নির্বাচিত হলে আমিও আমার ওয়ার্ডকে সেভাবে এগিয়ে নিতে চাই।' ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী ওসমান গনি শাহজাহান দলের মোহাম্মদপুর থানা সভাপতি। তিনি ২০১৫ সালের নির্বাচনেও অংশ নিয়েছিলেন। সেবার তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে সাড়ে তিন শ ভোটের ব্যবধানে হেরে যান। নির্বাচন সুষ্ঠু হলে এবার তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। এবার তাঁর প্রতীক ঝুড়ি। ওসমান গনি শাহজাহান বলেন, 'নির্বাচিত হলে আমি প্রথমেই মাদকমুক্ত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার কাজে মনোযোগ দিতে চাই। সেই সঙ্গে তরুণদের জন্য ব্যায়ামাগার তৈরি ও খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে চাই। পাশাপাশি মশক নিয়ন্ত্রণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সার্বিকভাবে এলাকার অগ্রগতির দিকে মনোযোগ দিতে চাই।' এই ওয়ার্ডে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুম খান। ঠেলাগাড়ি প্রতীকের এই প্রার্থী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ৩৫ নম্বর ওয়ার্ড ডিএনসিসির ৩৫ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত এলাকাগুলো হলো মগবাজার, গাবতলা, নয়াটোলা, পাগলা মাজার, আমবাগান, পেয়ারাবাগ, ইস্কাটন ও দিলু রোড। ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোক্তার সরদার নির্বাচন করছেন কাঁটাচামচ প্রতীক নিয়ে। তিনি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এই ওয়ার্ডে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী আছেন। তাঁদের একজন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল বাশার চৌধুরী লড়ছেন ঘুড়ি প্রতীক নিয়ে। আরেকজন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল মুনির চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠেলাগাড়ি প্রতীক নিয়ে। একাধিক বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন দলের সমর্থন পাওয়া মোক্তার সরদার। তিনি বলেন, 'আমি এত দিন এলাকাবাসীর সঙ্গে ছিলাম, তাঁদের জন্যই কাজ করেছি। আশা করছি এবারও তাঁরা আমাকে মূল্যায়ন করবেন।' এই ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী শেখ আমির হোসেন নির্বাচন করছেন এয়ার কন্ডিশনার প্রতীক নিয়ে। তিনি হাতিরঝিল থানা বিএনপির সাধারণ সম্পাদক। তাঁর কোনো বিদ্রোহী প্রার্থী নেই। প্রচারণায় নেমে ভোটারদের ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে এই প্রার্থী বলেন, 'সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। ভোটাররা আমাকে সেই আশা দেখাচ্ছেন। কিন্তু নিকট অতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতা আমার পাশাপাশি ভোটারদের মধ্যে একধরনের আস্থার সংকট তৈরি করেছে।' ৩৬ নম্বর ওয়ার্ড মালিবাগ বাগানবাড়ি, ডিআইটি রোডের পশ্চিমাংশ, সোনালীবাগ, গ্রিনওয়ে গলির পূর্ব পাশ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি, উত্তর ও দক্ষিণ নয়াটোলা, মীরবাগ ও মীরেরটেক এলাকা নিয়ে ৩৬ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করছেন বর্তমান কাউন্সিলর তৈমুর রেজা। তাঁর নির্বাচনী প্রতীক ঘুড়ি। তিনি বর্তমানে রমনা থানা আওয়ামী লীগের ১ নম্বর কার্যকরী সদস্য। এখানে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীও আছেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসলাম চৌধুরী আজাদ। নির্বাচন করছেন ঠেলাগাড়ি প্রতীক নিয়ে। এ ছাড়া জাতীয় পার্টি-সমর্থিত নাসির উদ্দিন সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক নিয়ে। আলমগীর নামের আরেক ব্যক্তি লড়ছেন লাটিম প্রতীকে। ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তৈমুর রেজা নির্বাচনে এবারও জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন। তাঁর ভাষ্য, নির্বাচিত হয়ে তিনি এবার তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে চান। এগুলো হচ্ছে মধুবাগ কাঁচাবাজারকে বহুতল বিপণিবিতানে রূপান্তর করা। সেখানে শিশুদের জন্য একটা প্লে জোন থাকবে। কাঁচাবাজারসংলগ্ন খেলার মাঠের উন্নয়ন ও বিটিসিএল কলোনিকে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্ত করা। পাশাপাশি সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নও তাঁর পরিকল্পনার মধ্যে আছে। এই ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী হচ্ছেন সাজেদা আলী হোসেন হেলেন। সংরক্ষিত ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলর ২০১৫ সালের নির্বাচনে সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এবারও তিনি একই ওয়ার্ডে ঝুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে প্রচারের মাঠে নেমে ভোটারদের সাড়া পেয়ে 'আপ্লুত' এই প্রার্থী বলেন, 'ভোটারদের প্রতি আমার বিশ্বাস আছে। কিন্তু কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচন নিয়ে। নির্বাচন যদি ৫০ ভাগও সুষ্ঠু হয়, তাহলেও আমাকে আটকে রাখা কঠিন হবে।'
9
শত্রুরা ইরানের নির্বাচনে জনগণের উপস্থিতি কমিয়ে দিয়ে ইরানকে সন্ত্রাসবাদের লালনভূমিতে পরিণত করতে চায়। কিন্তু ইরানি জনগণ সে ষড়যন্ত্র সফল হতে দেবে না। ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সকল ক্ষেত্রে ইরানের ভবিষ্যত আগামী শুক্রবারের নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের ওপর নির্ভর করছে। নিজেদের হাতে দেশের ভাগ্য গঠন করার সুযোগ পাচ্ছে দেশের জনগণ। এই সুযোগকে কাজে লাগিয়ে সর্বোচ্চ মাত্রায় ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা আসলে এদেশের নির্বাচনে জনগণের উপস্থিতি কমিয়ে দিয়ে ইরানকে সন্ত্রাসবাদের লালনভূমিতে পরিনত করতে চায়। কিন্তু ইরানি জনগণ সে ষড়যন্ত্র সফল হতে দেবে না। ইরানি জনগণ যখনই কোনো কাজে হাত দিয়েছে তাতে সফল হয়েছে। আশা করব এবারও আরেকটি বীরত্বগাঁথা তৈরি করবে তারা। সূত্র : পার্সটুডে। বিডি-প্রতিদিন/শফিক
3
নওগাঁ-৬ ( আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচনে ১ লাখ ৫ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) আনোয়ার হোসেন হেলাল। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি'র শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট। এনসিসি (আম) প্রার্থী ইন্তেখার আলম পেয়েছেন ৮০১ ভোট। আত্রাই ও রানীনগর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মোট ১০৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবা ই প্রথম ইভিএম-এর ব্যবহার হয় এই আসনে। ৩৬.৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উল্লেখ্য, গত ২৭ জুলাই এ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
6
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ পদের প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। ২০ মার্চে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ মে। গত বছরের ১ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিনিয়র স্টাফ নার্সে পদের সংখ্যা ২ হাজার ৫০০ বলা হয়েছিল। গত ২৮ জানুয়ারি সিনিয়র স্টাফ নার্স পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি এমসিকিউয়ের ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। পরে করোনার জন্য স্থগিত করা হয়েছে। প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে । এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন ছিল। এক ঘণ্টার এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে প্রশ্ন ছিল। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পান প্রার্থীরা। ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা গেছে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে ৪ ঘণ্টার। এরপরই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হলে একজন সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দশম গ্রেডের ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধা পাবেন।
1
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির নির্মম হত্যাকাণ্ডের সুরাহা না হওয়া এবং এখনও প্রকৃত দোষীদের বিচারে সোপর্দ না করতে পারার জন্য দুঃখ প্রকাশ করছি, এটি একটি ব্যার্থতা। তবে এই ব্যর্থতা কাটিয়ে প্রকৃত দোষীদের বিচারের সম্মুখীন করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী। শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, গঠনের একদিনের মাথায় কার্যকলাপের কোন নমুনা না দেখেই বিএনপির নির্বাচন কমিশন প্রত্যাখ্যানের বক্তব্যটি দুর্ভাগ্যজনক ও গণতন্ত্রের জন্য হতাশজনক। তিনি বলেন, নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করে বিএনপি গণতন্ত্র ও নির্বাচনকে তালাক দেওয়ার পুরনো চক্রান্তের রাজনীতি আবারও শুরু করছে। যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশনের প্রধান না করা হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না। নির্বাচন কমিশন প্রত্যাখ্যান একটি চক্রান্ত। কার্যত বাংলাদেশকে নির্বাচন ও গনতন্ত্রের বাইরে ঠেলে দেয়ার একটি অপচেষ্টা। মন্ত্রী আরও বলেন, বিএনপি সংবিধান, আইন-আদালত, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ মানে না। সে কারণে দলটি গণতন্ত্রে থাকার অনুপুযুক্ত হয়ে পড়ছে। এসময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কার্যক্রমে যোগ দেন।
6
চট্টগ্রামে ড্রেনে পড়ে শিক্ষার্থী সেহরীন মাহবুব সাদিয়ার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আইন ও সালিশ কেন্দ্র (আসক), সিসিবি ফাউন্ডেশন ও সাদিয়ার মামা জাহিদ উদ্দিন বেলাল এ রিট দায়ের করেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হয়। আদালতে রিট আবেদনটি উপস্থাপন করেন ব্যারিস্টার অনীক আর হক এবং সঙ্গে ছিলেন সিসিবি ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। গত ১৯ অক্টোবর ড্রেনে পড়ে সবজি বিক্রেতা সালেহ আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়া মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে সিসিবি ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম ও আইনজীবী ইশরাত হাসান এই নোটিশ পাঠান। নোটিশে সালেহ আহমেদ ও সেহরীন মাহবুব সাদিয়া মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কী ব্যবস্থা নিয়েছে তা জানাতে বলা হয়েছে। এছাড়া এই ধরনের দুর্ঘটনা রোধে বিবাদীরা কী ব্যবস্থা গ্রহণ করেছে তার রিপোর্ট প্রকাশ করতে বলা হয়েছে। স্থানীয় সরকার, স্বরাষ্ট্র সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১৩ জনকে নোটিশে বিবাদী করা হয়েছে। তবে রিট আবেদনে শুধু সাদিয়ার মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
6
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির বালিগাও বাজারের পিঁয়াজ পট্টিতে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে বাজারের ৩০টি দোকানে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে বাজারের পিঁয়াজ পট্টির একটি দোকানে আগুন দেখতে পাওয়া যায়। পরে তা প্রায় ৩০ দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে পুড়ে যায় ৩০টি দোকান। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
6
অষ্টম ধাপে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন বিশ্বাস। জেলা প্রশাসক মনিরা বেগম জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ন করতে ম্যাজিস্ট্রেট, পুলিশের স্টাইকিং ফোর্স, র্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে এই ইউনিয়নের ভোটগ্রহণের কথা থাকলেও সীমানা জটিলতায় ভোটগ্রহণ স্থগিত ছিল।
6
কক্সবাজারে অবৈধ উপায়ে হাঙরের তেল, চামড়া ও কান পাচার চক্র নিয়ে অনুসন্ধান করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় তিন সংবাদকর্মী। এঘটনায় কক্সবাজার সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে ও আরও তিন-চারজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।গতকাল রোববার সকালে জেলা শহরের নুনিয়াছড়ায় হাঙরের তেল তৈরির কারখানার ভিডিও চিত্রধারণ ও সংবাদ সংগ্রহ করতে গেলে এঘটনা ঘটে। এ সময় কক্সবাজারের স্থানীয় অনলাইন গণমাধ্যম দি টেরিটোরিয়্যাল নিউজ (টিটিএন) প্রধান প্রতিবেদক আজিম নিহাদ, প্রতিবেদক রাহুল মহাজন ও ক্যামেরাপারসন লোকমান হাকিমের ওপর তেড়ে এসে হামলা চালান পাচার চক্রের মূল হোতা হিসেবে পরিচিত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলমগীরের ছোট ভাই মোস্তাক আহমেদ নামে এক ব্যক্তি।এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওচিত্রে দেখা গেছে, অভিযুক্ত মোস্তাক হামলার শিকার সাংবাদিক নিহাদের গলা চেপে ধরেন, ক্যামেরা কেড়ে নিতে চড়াও হন ক্যামেরাপারসন লোকমানের ওপর। এ সময় মোস্তাককে অকথ্য ভাষা ও অশোভন আচরণ করতে দেখা যায়। ভিডিওতে মোস্তাক দম্ভোক্তি করতে বলেন, 'সারা বাংলাদেশ কিছু করতে পারেনি, তোরা কি করতে পারবি?'পরে খবর পেয়ে পুলিশ ও অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে নিহাদসহ অন্যদের উদ্ধার করে। পালিয়ে যায় হামলাকারীরা।সাংবাদিক আজিম নিহাদ আজকের পত্রিকাকে জানান, '২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সংশোধিত ৩৯ ধারা অনুযায়ী বিপন্ন সামুদ্রিক প্রাণী হিসেবে চিহ্নিত হাঙর আহরণ এবং বাজারজাত করা শাস্তিযোগ্য অপরাধ। আইন না মেনে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সহ বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে অবৈধভাবে হাঙর সংগ্রহ করে একটি প্রভাবশালী চক্র প্রাণীটির বিভিন্ন অংশ এবং বিশেষ কায়দায় উৎপাদিত তেল বিদেশে চড়া মূল্যে পাচার করে আসছিল। ওই চক্রের তথ্য পেয়ে সচিত্র প্রতিবেদন তৈরির কাজ করছিলেন তিনি।'তিনি বলেন, 'হাঙরের তেল তৈরির কারখানা যে এলাকায় অবস্থিত সে এলাকার দৃশ্য ধারণ করতে গিয়ে আমি ও আমার সহকর্মীদের মারধর করে চক্রের প্রধান আলমগীরের ছোট ভাই। আমি মাথায় ও গলায় আঘাত পেয়েছি, চিকিৎসক সিটিস্ক্যান করাতে বলেছেন।'দায়ের হওয়া মামলা প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানায় কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এজাহার পাওয়া মাত্রই আমরা মামলা নথিভুক্ত করেছি। কক্সবাজার থানায় মামলা নম্বর ১১/৮-০৫-২২। আসামিদের আইন আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযুক্তদের বিচার দাবিতে সোমবার বিকেল ৩টায় কক্সবাজার পৌরসভার সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার, সাংবাদিক সংসদ, জাতীয় খেলাঘর আসরসহ বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
6
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ৪৪ সদস্যের রাজ্য মন্ত্রিসভায় নারীর সংখ্যা হল ৯। সোমবার শপথ নেওয়া ৪৩ জনের মন্ত্রিসভার ৮ জন নারী মন্ত্রীর মধ্যে ১ জন পূর্ণমন্ত্রী, ৩ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। ২০১৬-র ২৭ মে রেড রোডে মমতার সঙ্গে মাত্র ২ জন নারী মন্ত্রী (শশী পাঁজা এবং সন্ধ্যারানি টুডু) শপথ নিয়েছিলেন। এবার বিধানসভা ভোটে তৃণমূলের বিপুর জয়ের পিছনে নারী ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে নয়া মন্ত্রিসভায় সেই সমর্থনের প্রতিফলন দেখা গিয়েছে। খবর আনন্দবাজারের। ৮ মন্ত্রীর মধ্যে পূর্ণমন্ত্রী হয়েছেন এক মাত্র শশী। চন্দ্রিমা ভট্টাচার্য, রত্ন দে নাগ এবং সন্ধ্যারানি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা এবং জ্যোৎস্না মান্ডি প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন। এঁদের মধ্যে রত্না, শিউলি, বীরবাহা এবং জোৎস্না এই প্রথম রাজ্য মন্ত্রিসভায় ঠাঁই পেলেন। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের পূর্ণমন্ত্রী শশী এর আগের দু'টি তৃণমূল সরকারেও মন্ত্রী ছিলেন। শ্যমপুকুরের বিধায়ক এ বারও তার পুরনো দপ্তরই পেয়েছেন। ২০১১-য় দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জেতার কিছুদিন পরে প্রতিমন্ত্রী হয়েছিলেন চন্দ্রিমা। ২০১৬-য় হেরে গেলেও দক্ষিণ কাঁফের দক্ষিণ কাঁথি থেকে বিধানসভা উপনির্বাচনে জিতে প্রতিমন্ত্রী হয়েছিলেন। এ বার পুর ও নগরোন্নয়নের স্বাধীন দায়িত্বের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ও পুনর্বাসন দফতর পেয়েছেন তিনি। হুগলির প্রাক্তন সাংসদ রত্না এ বার হুগলির পান্ডুয়া থেকে জিতেছেন তিনি। তাঁর বাবা গোপাল দাস নাগ ছিলেন কংগ্রেস জমানার মন্ত্রী। পেশায় চিকিৎসক রত্নার হাতে রয়েছে পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিষয়ক দপ্তর। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের দ্বিতীয়বারের বিধায়ক শিউলি হয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। নন্দীগ্রামের মেয়ে শিউলি ২০১১-য় প্রথম পূর্ব মেদিনীপুরের হলদিয়া কেন্দ্রে জিতেছিলেন। ঝাড়গ্রাম থেকে এ বারই প্রথম বিধায়ক হয়েছেন সাঁওতালি চলচ্চিত্রের অভিনেত্রী বীরবাহা। বন প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। বীরবাহার বাবা প্রয়াত নরেন হাঁসদা এবং মা চুনীবালা দু'জনেই ঝাড়খণ্ড পার্টির বিধায়ক ছিলেন। বাঁকুড়ার রানিবাঁধ কেন্দ্রে ২০১৬ সালে সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রমকে হারিয়ে প্রথম বার বিধায়ক হয়েছিলেন জোৎস্না। এ বার খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে তাকে। মালদহের মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ২০১১ এবং ২০১৬ সালে ওই কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে জিতেছিলেন। ২০১১-য় জোট মন্ত্রিসভায় শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এ বার হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ ও জলপথ প্রতিমন্ত্রী।
3
গত তিনটি নির্বাচনে জোটে জোটে লড়াই হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দুই প্রধান জোটের মধ্যেই লড়াই হবে সাতক্ষীরা-১ আসনে। এ আসনটি তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত। ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট বেঁধে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম জয়ী হন। ২০০৮ সালে নবম সংসদে সাবেক জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হন মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির 'একতরফা' নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয় পান মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ। তবে এবার শরিকদের ছাড় দিতে চায় না আওয়ামী লীগ। সরকারি দলের অন্তত পাঁচজন নেতা মনোনয়ন প্রত্যাশী। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ মুজিবুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এস এম মুজিবর রহমান (সরদার মুজিব), তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল। এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের মেয়ে ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভিন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হোসেনও মাঠে সক্রিয়। ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন পান শেখ নুরুল ইসলাম। পরে নৌকা দেওয়া হয় শরিক দল ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহকে। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন, আসন্ন নির্বাচনে বিএনপি অংশ নিলে আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, এখানে ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক ভিত দুর্বল। আওয়ামী লীগের এ অবস্থানের মধ্যে জোরেশোরে প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদের সম্ভাব্য তিন প্রার্থী। তাঁরা হলেন বর্তমান সাংসদ ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, জাতীয় পার্টির সৈয়দ দিদার বখ্ত ও জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুস সুলতান। মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ২০১৩ সালে জামায়াত-বিএনপি যে তাণ্ডব চালিয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল সামনের কাতারে। তাঁর আমলেই তালা-কলারোয়ার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে কপোতাক্ষ নদ খননকাজ সম্পন্ন করা হয়েছে। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের সাবেক সাংসদ শেখ মুজিবুর রহমানও। ২০০০ সাল থেকে টানা ১৫ বছর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সাংসদ হওয়ার পর কপোতাক্ষ খননের জন্য ২৬২ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ আনেন তিনি। জেলায় রেললাইন স্থাপনের প্রাথমিক কাজও তিনি সম্পন্ন করেন বলে দাবি তাঁর। আরেক মনোনয়নপ্রত্যাশী সৈয়দ কামাল বখত এ আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন। মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এ ছাড়া তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলামও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদের দাবি, ২০১৩ সালে জেলায় জামায়াত-বিএনপির নাশকতা দমনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মনোনয়ন পেলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভিনের বাবা স ম আলাউদ্দিন প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। ১৯৯৬ সালে নিজ পত্রিকা দৈনিক পত্রদূত অফিসে কর্মরত অবস্থায় তিনি খুন হন। লায়লা বাবার মতোই সাধারণ নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে মাঠে নেমেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হোসেন। ব্যানার-ফেস্টুনে ছেয়ে ফেলেছেন তালা-কলারোয়ার নির্বাচনী এলাকা। তিনি বলেন, দল তরুণ নেতৃত্ব দেখতে চায়। মনোনয়ন পেলে তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী। মহাজোটে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের বাইরে শক্ত মনোনয়নপ্রত্যাশী জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত। তিনি বলেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুমতি নিয়েই আগামী সংসদ নির্বাচনের লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলে জানান তিনি। জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুস সুলতান মনে করছেন, সাধারণ মানুষ তাঁর পাশে আছেন। তাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী তালিকায় সবার ওপর রয়েছেন সাবেক সাংসদ ও দলটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে বিজয়ের ব্যাপারে আশাবাদী এই নেতার অভিযোগ, বর্তমান সরকার বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করে তাঁদের এলাকাছাড়া করেছে। তিনিও দীর্ঘদিন ধরে এলাকায় আসতে পারছেন না। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মো. ইজ্জতুল্লাহর নাম এই আসনে দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। গত ঈদে তাঁর পক্ষে এলাকায় শুভেচ্ছা জানিয়ে কার্ড বিতরণ হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের একজন নেতা বলেন, এ আসনে ইজ্জতুল্লাহ দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন হলেও এ আসনে তাঁরা মনোনয়নপ্রত্যাশী এবং জয়ের ব্যাপারে আশাবাদী।
9
করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় গ্রাহকদের জন্য নানা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে ডেবিট-ক্রেডিট কার্ড ও বিকাশ-রকেটের মতো সেবায় কোনো মাশুল দিতে হবে না। পাশাপাশি জরুরি কেনাকাটায় লেনদেন সীমাও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে জরুরি সেবা চালুর জন্য পরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে এমন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে কোনো মাশুল কাটা যাবে না। এভাবে দৈনিক সর্বোচ্চ ১৫ হাজার ও প্রতি মাসে ১ লাখ টাকার জরুরি পণ্য কেনা যাবে। এর বেশি কেনাকাটায় মাশুল দিতে হবে। একইভাবে বিকাশ-রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জরুরি কেনাকাটাতে কোনো মাশুল কাটা যাবে না। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে প্রতি মাসের লেনদেন সীমা ৭৫ হাজার টাকা থেকে ২ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে দিনে একবার ১ হাজার টাকা উত্তোলন করলে কোনো মাশুল কাটা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, নিত্য প্রয়োজনীয় ও ওষুধ বিক্রয়কারী ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যক্তিগত ব্যাংক হিসাব, এমএফএস হিসাব, এজেন্ট ব্যাংকিং হিসাব ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসাবকে ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যবহার করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রতিটি ব্যাংক শাখার ক্যাশ কাউন্টার, এজেন্ট ব্যাংকিং, এটিএম, পয়েন্ট অফ সেলস, ইন্টারনেট, অ্যাপ ও ইউএসএসডি ভিত্তিক সব লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে হবে। লেনদেনের স্থানে নিয়মিতভাবে জীবাণুমুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে উদ্যোগ নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, করোনা মোকাবিলায় সবার দায়িত্ব আছে। ব্যাংক ও এমএফএস সেবাদাতাদের এখনই এসব নির্দেশনা মানতে হবে।
0
সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মহসিন সাহেবের হুলায় বাঘের পায়ের একাধিক ছাপ দেখা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার সুলতান আহমেদ। তিনি বলেন, "ঘটনাস্থলে বনবিভাগের টিম পাঠানো হয়েছে। একইসঙ্গে পাহারার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়দের সতর্ক করা হয়েছে।" স্থানীয়দের ধারণা, সোমবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে মালঞ্চ নদী পার হয়ে সুন্দরবনের বাঘ লোকালয়ে এসেছিল। যার একাধিক পায়ের ছাপ মহসিন সাহেবের হুলায় মালঞ্চ নদীর চরে দেখা গেছে। স্থানীয় পর্যটক গাইড ও প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম জানান, ১১ জানুয়ারি সকালে কয়েকজন শ্রমিক বেড়িবাঁধের কাজ করতে গিয়ে প্রথমে বাঘের পায়ের ছাপগুলো দেখতে পায়। পরে বনবিভাগের লোকজন এসে ছবি তুলে নিয়ে যায়। প্রসঙ্গত, প্রায় ৯ বছর পর ২০২১ সালের ১৯ জানুয়ারি সুন্দরবনের লোকালয়ের একেবারে কাছে দেখা গিয়েছিল রয়েল বেঙ্গল টাইগারের। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ কলবাড়ী এলাকায় চুনা নদীর পাড়ে এই বাঘের দেখা মেলে। বাঘটি ছোট একটি খাল পার হয়ে সেখানে অল্প কিছু সময় অবস্থান করে আবারও বনে ফিরে যায়।
6
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরেও দেশটির সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম এখনো ইউরোপে গ্যাস রফতানি অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। ইউক্রেন-রাশিয়া সঙ্ঘাতের মধ্যেও রুশ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম তাদের গ্যাস রফতানি অব্যাহত রেখেছে। ইউরোপীয় দেশগুলোর জন্য গ্যাস রফতানিতে এখনো ইউক্রেনের মাটি ব্যবহার করছে এ রাশিয়ান জ্বালানি কোম্পানি। এমনকি রুশ গ্যাসের ক্রেতা ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের মাটি ব্যবহার করে তাদের জন্য জ্বালানি সরবরাহ করতে গ্যাজপ্রমকে অনুরোধ করেছে। রুশ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, ২৪মার্চ তারিখে ইউরোপীয় দেশগুলো ১০৪ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করার জন্য অনুরোধ করেছে। এটা আগের দিন যে পরিমান গ্যাস সরবরাহ করা হয়েছে তার চেয়ে কিছুটা কম। এর আগের দিন ২৩ মার্চ তারিখে ইউরোপীয় দেশগুলোতে ১০৬.৫ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করে রুশ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম। সূত্র : আল-জাজিরা
3
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগ নেতা এ. কে. আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফরিদপুর শহর আওয়ামী লীগ ও ফরিদপুর জেলা মিনিবাস মালিক গ্রুপ। সোমবার সন্ধ্যায় দেশবরেণ্য এই শিল্পপতির ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ বাড়িতে সংগঠন দুটির নবনির্বাচিত নেতারা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় এ. কে. আজাদ তাদের কৃতজ্ঞতা জানান এবং নিরহঙ্কারভাবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহিদউদ্দিন আহম্মেদ, মনিরুজ্জামান মনির ও বদিউজ্জামান বাবুল এবং ফরিদপুর জেলা মিনিবাস মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম শামিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ দিনু, সাবেক সাধারণ সম্পাদক বজলুর রশীদসহ নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
6
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের সিনেটর ছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় আফগানিস্তানে গিয়ে তুষারঝড়ের কবলে পড়েছিলেন বাইডেন এবং যুক্তরাষ্ট্রের আরও দুই সিনেটর। এ সময় তাঁদের উদ্ধার করেছিলেন মোহাম্মদ নামের (পুরো নাম প্রকাশ করা হয়নি) একজন আফগান অনুবাদক ও দোভাষী। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট-এর খবরে বলা হয়, তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পর যেসব আফগান অনুবাদককে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে, সেই তালিকায় থাকতে পারেননি মোহাম্মদ। এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর কাছে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের কাছে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য আকুতিও জানিয়েছেন তিনি। ওই সাক্ষাৎকারে মোহাম্মদ বলেন, তাঁর স্ত্রী ও চার সন্তান তালেবানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমলাতন্ত্রের জটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি মোহাম্মদের। বাইডেনকে উদ্দেশ করে তিনি বলেন, আমাকে ভুলে যাবেন না। উল্লেখ্য, ২০ বছরের যুদ্ধ শেষে ৩১ আগস্ট আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। যেসব আফগানি যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে কাজ করেছেন, তাঁদের বিশেষ ভিসায় যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন।
3
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ইউকের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ১শ' প্রতিবন্ধীর মাঝে এই হুইলচেয়ার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন হুইলচেয়ার প্রজেক্টের আহ্বায়ক যুক্তরাজ্য প্রবাসী নাট্যকার ও ছড়াকার আবু তাহের। গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ইউকের কোষাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ইরানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা হেল্পিং হ্যান্ডসের যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহুল হক মাছুম। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, উপজেলা হেল্পিং হ্যান্ডসের সহসভাপতি মারুফ আহমদ, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমদ, ছাত্রনেতা মাজেদ শরীফ। এ সময় ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন, সদস্য কামরুল ইসলাম, প্রবাসী মোছাদ্দেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, সাবেক ছাত্রনেতা ইকবাল আহমদ, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি হারিছ আলী, সাধারণ সম্পাদক খালেদ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। চন্দরপুর ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে মতবিনিময়: গোলাপগঞ্জের চন্দরপুর ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোক্তা নাট্যকার আবু তাহেরের সঙ্গে রোববার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, প্রশিক্ষণার্থী ও কলাকুশলীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চন্দরপুরে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পরিচালনা করেন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক বোর্ডের সদস্য হেলাল উদ্দিন। আব্দুস সোবহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন আবু তাহের। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন শরফ, চন্দরপুর বাজার বণিক সমিতির সভাপতি ডা. আব্দুল মতলিব, আল-এমদাদ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য নুরুল ইসলাম ও কেন্দ্রের প্রশিক্ষক জায়েদুল ইসলাম। এ সময় ঠিকাদার আব্দুল কুদ্দুছ, ফয়ছল মাহমুদ, ব্লগার মুহিব রহমান, কুশিয়ারা নিউজের সম্পাদক সালমান কাদের দীপু, রুহুল আমীন, হোসাইন সারোয়ার, খালেদ আহমেদ, রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। চন্দরপুরকে বেকারমুক্ত ডিজিটাল ও মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে যুক্তরাজ্য থেকে আবু তাহেরের উদ্যোগে ও অন্যান্যদের সার্বিক সহযোগিতায় ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। চলতি বছরের ৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বর্তমানে শতাধিক প্রশিক্ষাণার্থী এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন।
6
ঢাকা: গত বছর দেশজুড়ে আলোচনায় এসেছিল কানাডার টরন্টো শহরের 'বেগম পাড়া'। ওই সময় হাইকোর্ট কানাডায় বাড়ি কেনা সরকারি কর্মকর্তাদের তালিকা চেয়েছিলেন। প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ অনেক বাংলাদেশি 'বেগম পাড়ায়' বিলাসবহুল বাড়ি কিনেছেন বলেও জানিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশি কোটিপতিদের স্ত্রী এবং সন্তানরা টরন্টোর এই এলাকায় বাস করেন বলে জানা যায়।ধারণা করা হয় দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে কানাডায়। এ কারণে দুদকের প্রধান কার্যালয় আপাতত সে দেশেই করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।আজ সোমবার জাতীয় সংসদে চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ফিরোজ রশীদ বলেন, বাংলাদেশে আপাতত দুদকের হেড অফিস রাখার দরকার নাই। কানাডায় করা হোক। আরেকটি মালয়েশিয়ায় ব্রাঞ্চ করুক। একটি আমেরিকায় করুক, অস্ট্রেলিয়ায় করুক, দুবাই করুক। এইখান থেকে তাহলে আমরা বুঝতে পারবো সঠিক চিত্রটা কী।বাজেটে কালো টাকা সাদা করার করার সুযোগ রাখার বিষয়ে আলোচনা করতে গিয়ে জাপার এই সংসদ সদস্য বলেন, আমরা বারবার বলছিলাম, আমাদের কালোটাকা বলতে কোনো টাকা নাই। টাকা সব বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই টাকা বিদেশ থেকে ফেরত আনেন। এখন আমেরিকা থেকে টাকা ফেরত আসছে। কেন আসতেছে? কারণ তারা জানেন এই দেশে যদি টাকা আনেন তাহলে হিসাব দিতে হবে না। শেয়ার মার্কেটে বিনিয়োগ করে অথবা কোনো সম্পদ কেনে তাহলে টেন পারসেন্ট দিয়ে এই টাকা লগ্নি করতে পারবেন। আমরা চাই আমাদের দেশের টাকা দেশে থাকুক। দেশের টাকা বিদেশে চলে যাবে আমরা কোনো সুযোগ দেব না? আপনি টকশো দেখে, পত্রিকা পড়ে আর আমাদের বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না।আর্থিক খাতে অর্থমন্ত্রীর নেতৃত্ব খুব কঠিন। কিন্তু ওনার কর্তৃত্ব অত্যন্ত দুর্বল-এমন মন্তব্য করে কাজী ফিরোজ রশীদ বলেন, 'উনি কর্তৃত্ব, অথোরিটি খাটাতে পারেন না। ওনার যে মন্ত্রণালয় এর মধ্যেই উনি কর্তৃত্ব খাটান। কিন্তু বাইরে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে ব্যাংক এখানে ওনার কোনো কর্তৃত্ব নেই। অন্যান্য যে শিডিউল (তফসিলি) ব্যাংক আছে, লিজিং কোম্পানিগুলো আছে, ইনস্যুরেন্সগুলো আছে, কোনো জায়গায় যদি কর্তৃত্ব না থাকে অবাধে সবকিছু হবে। একটি ব্যাংক থেকে আরেকটি ব্যাংক টাকা নিচ্ছে। একটি ব্যাংকের ডাইরেক্টর অন্য ব্যাংক থেকে টাকা নিচ্ছে। ওই ব্যাংকের ডাইরেক্টর এই ব্যাংক থেকে টাকা নিচ্ছে। টাকাটা নিয়ে তারা হুন্ডি করে বিদেশে পাচার করতেছে। এইভাবে তারা বহু টাকা, হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করতেছে।' জাপার এই সংসদ সদস্য বলেন, 'আমি বলবো, ইতিমধ্যে হাইকোর্ট আমাদের বলে দিছেন যে আপনারা আমাদেরকে লিস্ট দেন, কারা কারা বিদেশে বাড়ি করেছেন, বেগমপাড়া বলেন, যে পাড়া বলেন। আমেরিকায় কারা বাড়ি করেছে, মালয়েশিয়ায় কারা বাড়ি করেছে লিস্ট দেন। সাম্প্রতিক কালে গিয়ে, দীর্ঘকাল যারা সেখানে বসবাস করেন, ব্যবসা-বাণিজ্য করেন তারা তো সেখানে বাড়ি করবেন। কিন্তু সেই লিস্টটা কিন্তু বারবার দুদক দিতে পারে নাই। দুদক যায় আর আসে-এইভাবে শত শত কোটি টাকা ব্যয় হবে, কিছুই হবে না।'পিকে হালাদারের অর্থ আত্মসাৎ ঠেকাতে ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, 'আমাদের আর্থিক প্রতিষ্ঠান এই যে পিকে হালদার উনি এতগুলো টাকা নিলেন। আমাদের বাংলাদেশ ব্যাংকে একটি অডিট সেকশন আছে। তারা যদি সব সময় অডিট করত তাহলে কিন্তু এইটা হতো না। বাংলাদেশ ব্যাংক যদি অডিট করে ওই ব্যাংকগুলোকে, লিজিং প্রতিষ্ঠানগুলোকে তাহলে কিন্তু কেউ চুরি করার সুযোগ পায় না। চুরি করার সুযোগটা আমরা করে দিচ্ছি। অর্থমন্ত্রী মন্ত্রণালয়ে বসে বসে কী করবেন? সমস্ত দোষ মন্ত্রীর ঘাড়ে পড়ে। আসলে মন্ত্রীর তো করার কিছু থাকে না। আর্থিক প্রতিষ্ঠানগুলো অডিট করবে প্রতি মাসে, তাহলে তারা এই সমস্ত টাকা পাচার করতে পারে না। এই সমস্ত বাজে ঋণ হতে পারে না। দেশটা আজকে অনেক উন্নয়নের দিকে গেছে। আরও উন্নয়ন হতো। নিজস্ব টাকায় একটা পদ্মা ব্রিজ না, আরও একটা পদ্মা ব্রিজ আমরা করতে পারব যদি আমরা এই আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মটা একটু নিয়মের মধ্যে নিয়ে আসেন।'সরকার তৎপর হলে পিকে হালদারের বিদেশ পালানো ঠেকানো যেত বলে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, 'পিকে হালদার চলে গেল, বলল আমরা মাত্র নয় মিনিটের জন্য ধরতে পারি নাই। তাকে নয় ঘণ্টা আগে থেকে অ্যারেস্ট করলেন না কেন? টাকাটা দেশে রেখে দিতাম। পারল না কেন? এইটা আমরা মন্ত্রীর দোষ দেব কি? সবার কিন্তু দায়িত্ব ভাগ করা আছে। আমি মনে করি, আর্থিক প্রতিষ্ঠানের দুর্বলতার জন্য আজকে এইগুলো হচ্ছে। অর্থাৎ অথোরিটি নাই। এখানে দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে নেতৃত্ব, আরেকটা কর্তৃত্ব। নেতৃত্ব ঠিকই দিচ্ছেন, কিন্তু কর্তৃত্ব নেই।'করোনার মধ্যেও পুঁজিবাজারে চাঙাভাব অর্থনীতির ভালো অবস্থাকেই নির্দেশ করছে বলেই মনে করছেন ফিরোজ রশীদ। তিনি বলেন, 'আমাদের আর্থিক খাতের কথা বলতে গেলে প্রথম বলতে হয় শেয়ার মার্কেটের কথা উঠেছে, আমি ৪২ বছর এই মার্কেটের সঙ্গে আছি। শেয়ার মার্কেট এই করোনা ভাইরাসের মধ্যেও সব থেকে উঁচু স্তরে আছে। আমরা বাড়িতে থাকি, মার্কেটে যেতে পারি না। আমাদের মতো লোকেরা যদি মার্কেটে যেতে পারত এই মার্কেট আজকে ৫ হাজার কোটি টাকার লেনদেন হতো। এই কোভিডের মধ্যেও কিন্তু ৩ হাজার কোটি টাকার কাছে চলে গেছে। শেয়ার মার্কেট হচ্ছে অর্থনীতির ব্যারোমিটার, তার মানে ব্যারোমিটার ঠিক আছে।'
6
ভারতে ক্রিকেট ও বলিউডের সম্পর্ক অনেক পুরনো। ক্রিকেটারদের সঙ্গে বলিউড সুন্দরীদের প্রেমও নতুন ঘটনা নয়। হরভজন সিং, যুবরাজ, বিরাট কোহলির প্রেমে হাবুডুবু খেয়েছেন বলিউড তারকারা। এই তালিকায় এবার নাম এসেছে ক্রিকেটার লোকেশ রাহুল এবং আতিয়া শেঠির প্রেমের সম্পর্ক নিয়ে। বলিউড তারকা সুনীল শেঠির মেয়ে হলেন আতিয়া শেঠি। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, আতিয়া এবং রাহুলের সম্পর্ক বেশ পুরনো। তবে এতদিন সবকিছুই গোপনেই চলছিল । শোনা যায়, লোকেশ রাহুল এবং আথিয়া সেই ফেব্রুয়ারি থেকে একে অপরের সঙ্গে ডেট করছেন। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বেড়ে যায়। দু-জনের কমন ফ্রেন্ড আকাঙ্খা রঞ্জন কাপুর সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে আকাঙ্খার সঙ্গেই দেখা গেছে। আতিয়া ও লোকেশ রাহুলকে। এ ছাড়াও একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গেছে। আর এতেই তাদের প্রেম জল্পনা আরও প্রবল হয়। এর আগে অন্য এক অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গে লোকেশ রাহুলের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ায়। অন্যদিকে, কানাডিয়ান র্যাপার ড্রেকের সঙ্গে নাকি ভালমতো সম্পর্ক ছিল আতিয়া শেঠির। তাদের ইনস্টাগ্রামের ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। আপতত দুজনেই নিজেদের ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় আছেন। প্রথম ছবি 'হিরো'র পর সে অর্থ বড় কোনও ছবিতে কাজ করতে দেখা যায়নি আতিয়াকে। অন্যদিকে, লোকেশ রাহুল টেস্ট ওয়ানডে এবং টি-২০ তিন ফরম্যাটেই অনিয়মিত। দলে নিয়মিত জায়গা করার চেষ্টা করছেন তিনি।
2
২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে আর্জেন্টিনার। ১৫তম বারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে লিওনেল মেসির দল। এটি মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপা। তাই উচ্ছ্বাসটাও একটু আলাদা। কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আর্জেন্টিনার কিংবদন্তী খেলোয়াড় ম্যারাডোনা ও করোনার সঙ্গে লড়াইরত আর্জেন্টিনার সকল নাগরিকদের উদ্দেশ্যে ট্রফি উৎসর্গ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, আমার দেখা মানুষ হিসেবে অন্যতম সেরা ব্যক্তি মেসি। ফুটবলের ঊর্ধ্বে সে দলকে অনেক কিছুই দেয়। আমি তার জায়গায় হলে তার জীবন সইতে পারতাম না বা ওর চাপ নিতে পারতাম না। এত চাপের মধ্যে থেকেও মাঠে মেসির ভালো খেলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সে শুধু এটিই করে না, শীর্ষপর্যায়ের খেলাও উপহার দেয়। সত্যি বলতে, আমি কখনও তার ব্যাপারে তেমন কথা বলিনি। কিন্তু আমার মনে হয়, মেসির ব্যক্তিত্ব দিয়ে আরও অনেক আলোচনা হওয়া উচিত। যা মেসির প্রাপ্য। স্কালোনি আরও বলেন, আজকে মেসি আগের চেয়ে অনেক সজীব। আমাদের মধ্যে সম্পর্কটা অন্যরকম। আমি একজন পার্টনার ছিলাম। আগের কোচিং প্যানেলেও আমি ছিলাম। মানুষ যদি ব্যক্তিগতভাবে মেসিকে চিনতো, তাহলে তাকে আরও ভালোবাসতো। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
12
বাংলাদেশে বিনিয়োগের জন্য ফরাসি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 'ফ্রান্স এখন বাংলাদেশের পঞ্চম বৃহত্তম রপ্তানি গন্তব্য। আমাদের অবশ্যই ২০২৫ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য রাখতে হবে। ফ্রান্সে আমাদের রপ্তানি আরও বৈচিত্র্যময় হওয়া চাই।'গতকাল বুধবার ফ্রান্সে এমইডিইএফ ইন্টারন্যাশনালের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, 'বাংলাদেশে ফরাসি বিনিয়োগ এখনো তার বৈশ্বিক বিনিয়োগের তুলনায় কম। আমি ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো সরাসরি প্রত্যক্ষ করতে আমন্ত্রণ জানাচ্ছি।'প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে সেতু হিসেবে কাজ করার জন্য বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি কৌশলগত অবস্থানে রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'আমরা বাংলাদেশকে একটি আঞ্চলিক সংযোগ কেন্দ্রে পরিণত করার জন্য কাজ করছি। সড়ক, রেল, সমুদ্র, জ্বালানি ও ডিজিটাল সংযোগ ক্ষেত্রে অঞ্চলজুড়ে আমাদের বিনিয়োগ হবে প্রকৃত পটপরিবর্তক।'প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সরাসরি তাঁর অফিসের সঙ্গে সংযোগ রেখে কাজ করছে এবং সম্ভাব্য যেকোনো উপায়ে তাঁর কার্যালয় ফরাসি বিনিয়োগকারীদের সহায়তা করতে পারলে খুশি হবে। তিনি পরামর্শ দিয়ে বলেন, 'আপনার প্রবেশ সহজ করার জন্য আপনি একজন স্থানীয় অংশীদার খুঁজতে পারেন এবং দীর্ঘ মেয়াদে বাংলাদেশের সঙ্গে একটি অংশীদারত্ব গড়ে তোলা হবে আপনার জন্য উত্তম।'শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি।শেখ হাসিনা বলেন, তিনি নিশ্চিত যে ফরাসি বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগে উচ্চ মুনাফার সম্ভাবনা সম্পর্কে আস্থাবান হবেন। তিনি বলেন, 'আমরা সব সময় আপনাদের সার্বক্ষণিক প্রতিক্রিয়া ও পরামর্শকে স্বাগত জানাব। বাংলাদেশ পারস্পরিক সুবিধার জন্য আপনাদের ব্যবসায়িক উদ্যোগের বিকাশে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত।'বাংলাদেশ-ফ্রান্স বিজনেস কাউন্সিল গঠনের জন্য এমইডিইএফকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আমরা প্রাতিষ্ঠানিক সংযোগের মাধ্যমে আরও দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে উৎসাহিত করব। আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদ্যাপনের পরের বছর বাংলাদেশে এমইডিইএফ ব্যবসায়িক মিশন পরিকল্পনা করা যেতে পারে।'ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ফ্রান্সের প্রধানমন্ত্রীর সঙ্গে গত মঙ্গলবারের আলোচনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্মত হয়েছেন। এটি আমাদের অর্থনৈতিক অংশীদারত্বেও প্রতিফলিত হতে হবে। আমি এর জন্য আপনাদের সক্রিয় সহযোগিতার প্রত্যাশা করছি।'প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে বাংলাদেশের অর্থনীতিতে গড়ে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছে এবং ২০১৮-১৯ সালে ৮ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এমনকি কোভিড-১৯ মহামারি চলাকালীন অর্থনীতি ৫ দশমিক ২১ শতাংশ প্রবৃদ্ধি করেছে, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সর্বোচ্চ।
6
করোনাভাইরাসের জেরে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে সাড়ে আট কোটিরও বেশি শিশু নতুন করে দারিদ্রের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছে গবেষণা সংস্থাগুলো। ইউনিসেফের একটি সমীক্ষায় বলা হয়েছে, ''কোভিড-১৯ মহামারীর জেরে যে অর্থনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তাতে ২০২০-এর শেষে আরও সাড়ে আট কোটির বেশি শিশুকে দারিদ্রের সম্মুখীন হতে হবে।'' বিশেষজ্ঞরা বলছেন, সে ক্ষেত্রে কম ও মাঝারি আয়ের দেশগুলোতে জাতীয় দারিদ্রসীমার নীচে থাকা শিশুর সংখ্যা ৬৭ কোটি পার করবে। এই শিশুদের দুই-তৃতীয়াংশই সাহারা মরুভূমির দক্ষিণে আফ্রিকার দেশগুলো এবং দক্ষিণ এশিয়ার বাসিন্দা। শিশু অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা 'সেভ দ্য চিলড্রেন'-এর এক কর্মকর্তা বলেন, ''শিশুরা খুব অল্প সময়ের জন্য ক্ষুধা বা অপুষ্টিতে ভুগলেও শরীরে তার প্রভাব সারা জীবন থেকে যায়। ইউনিসেফের এই রিপোর্ট বিশ্বকে সচেতন করার জন্য।'' করোনার প্রভাবে বিশ্বজুড়ে বিধ্বস্ত অর্থনীতি। দু'দিন আগেই আমেরিকায় মৃত্যু এক লক্ষ ছাড়িয়েছে। এক- তৃতীয়াংশ ঘটনাই ঘটেছে বিশ্বের অর্থনৈতিক রাজধানী নিউ ইয়র্ক, ইউ জার্সি ও কানেক্টিকাটে। যার প্রভাবে গত তিন মাসে আমেরিকায় কর্মহীন হয়েছেন সাড়ে তিন কোটি মানুষ। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, নিউ ইয়র্কে করোনা-মৃত্যুর হার কিছুটা কমলেও ২০টি প্রদেশে বেড়েছে। পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় করোনা-আক্রান্ত ২ হাজার ৭৬ জন। সে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু প্রায় ১ হাজার ৩০০। এদিকে কর্মসংস্থান ঠিক রাখতে করোনা ঝুঁকির মধ্যেও ৩১ মে থেকে বিধিনিষেধ মেনে অফিস ও পরিবহণ পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
3
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনো টিকা গ্রহণ করেননি তাদেরকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে কোভিড-১৯ এর টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানান।নির্দেশনায় বলা হয়েছে, যে সকল শিক্ষার্থীর বয়স ১৮ বা ১৮ এর বেশি এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদেরকে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে, এবং নিবন্ধিত নম্বর নির্ধারিত লিংকে প্রদার করে সনদ গ্রহণ করবে। শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে কোভিড-১৯ এর ভ্যাকসিন পেতে পারে সে লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা ইতিমধ্যে টিকার ১ম/২য় ডোজ গ্রহণ করেছেন, তাদের তথ্য অতি সত্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।
1
কুষ্টিয়ারার দৌলতপুুরে ইস্যু হওয়ার ১৩ মাস পর ভিজিডি কার্ড হাতে পেয়েছেন মদিনা খাতুন নামে এক নারী। ১৩ মাসের উত্তোলন হওয়া ১২ বস্তা চাল মদিনা খাতুনের জাল টিপসই দিয়ে তা উঠিয়ে আত্মসাত করা হয়েছে। উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে। মদিনা খাতুন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাউসার খন্দকারের স্ত্রী। মদিনা খাতুনের নামে উত্তোলন হওয়া ভিজিডির ১২ বস্তা চাল কোথায় গেল তা জনমনে প্রশ্ন উঠেছে। মদিনা খাতুন জানান, ২০১৯ সালের প্রথম দিকে স্থানীয় মহিলা মেম্বার তাকে ভিজিডি চালের কার্ড করে দেওয়ার কথা বললে তার কথা অনুসারে নিজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি দেন তিনি। কিন্তু অনেকদিন পেরিয়ে গেলেও তার নামে কোনো কার্ড ইস্যু হয়নি বলে ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়। সম্প্রতি এলাকার যাদের নামে কার্ড বরাদ্দ হয়েছে তারা চাল উত্তোলন করতে গিয়ে তার নামে (মদিনা কাউসার) একটি কার্ডে চাল উত্তোলন হতে দেখেন। ঘটনাটি শোনার পরে মদিনা খাতুন ইউনিয়ন পরিষদে গিয়ে খোঁজ নিলে সেখান থেকে জানানো হয় তার নামে কোনো কার্ডই ইস্যু হয়নি। হঠাৎ করে ১২ মাসের ১২ বার যে কার্ডে চাল উত্তোলন করা হয়েছে সেই কার্ডটি ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মনিরুল ইসলাম মদিনা খাতুনের কাছে পৌঁছে দিলে বিষয়টি জানাজানি হয়। বিষয়টি এড়িয়ে যাবার জন্য মনিরুল ইসলাম মদিনা খাতুনকে বলেন, 'তোমার কার্ড ইউনিয়ন পরিষদে পড়েছিল।' মদিনা খাতুন বলেন, আমি নিজের নাম স্বাক্ষর করতে জানি। কিন্তু ওই কার্ডে ১২ বার চাল ওঠানো হয়েছে টিপসই দিয়ে। তিনি বলেন, তা'হলে আমার চাল গেল কোথায়? আর আমার নামে বরাদ্দ হওয়া চাল উঠালোই বা কে? মদিনা খাতুন এ ঘটনার বিচার দাবি করেছে। এ বিষয়ে ইউপি মেম্বার মনিরুল ইসলামর কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কিছু বলতে রজি হননি। তবে খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে এ নিয়ে কি করা যায় সেটা দেখছি বলে তিনি মন্তব্য করেন। দরিদ্র ও অসহায় মানুষের সরকারী বরাদ্দের চাল আত্মসাতের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, বিষয়টি আমিও শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিডি প্রতিদিন/হিমেল
6
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা আলি আকবর মোহতাশামিপুর। সোমবার ৭৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি ইসরায়েলি বোমায় ডান হাত হারিয়েছিলেন। তিনি ইরানের রাজনীতির শীর্ষ পর্যায়ের একজন শিয়া নেতা। এই শিয়া নেতা সিরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ প্রতিষ্ঠার অন্যতম একজন ছিলেন। তিনি ইরানের প্রয়াত প্রধান নেতা আয়াতুল্লাহ রুহুলালা খোমেনির ঘনিষ্ঠ ছিলেন। ১৯৮৪ সালে একটি বইয়ে বোমা লুকিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ইরানের দাবি, ওই হামলার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। এর কয়েক বছর পরে তিনি ধীরগতিতে ইরান পুনর্গঠনে নিযুক্ত হন। তিনি চেয়েছিলেন দেশের অভ্যন্তরে ইসলামিক চিন্তাধারার পরিবর্তন আনতে। সূত্র : আল জাজিরা বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
রাশিয়া বলেছে, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তা সহজ নয়; কিন্তু তা সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান এই সংলাপ নিয়ে হতাশ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ পরমাণু সমঝোতা স্বাক্ষরের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এ মন্তব্য করেন। ২০১৫ সালের ১৫ জুলাই জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে এই সমঝোতা সই করেছিল ইরান। গত এপ্রিলে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে সরাসরি ভিয়েনা সংলাপে বসে ইরান। এ পর্যন্ত এই সংলাপের ছয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা এই সংলাপে সরাসরি অংশগ্রহণ না করলেও আলোচনার সময় ভিয়েনায় একটি মার্কিন প্রতিনিধিদল উপস্থিত থাকছে এবং তারা পরোক্ষভাবে আলোচনায় অংশ নিচ্ছে। ষষ্ঠ দফা আলোচনা শেষ হওয়ার পর ২১ দিন পেরিয়ে গেলেও সপ্তম দফা আলোচনার তারিখ এখনও নির্ধারিত হয়নি। ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে দেশটির এই সমঝোতায় প্রত্যাবর্তন এবং ইরানের পক্ষ থেকে তার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে ভিয়েনা সংলাপের মূল লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান ও আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে। বিডি প্রতিদিন/কালাম
3
আগামী ২৯ এপ্রিল থেকে গণপরিবহনও চলবে বলে সমকালকে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুণ। তিনি বলেছেন, গণপরিবহন চালুর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে 'সর্বাত্মক লকডাউন' চললেও রোববার থেকে শপিংমল, মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর স্বাস্থবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন মালিকরা। দূরপাল্লার বাসও চালাতে চান তারা। করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ৩০ মার্চ থেকে অর্ধেক খালি রেখে ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহন শুরু করে গণপরিবহন। ৫ এপ্রিল লকডাউন শুরুর পর গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। লকডাউনে আওতামুক্ত প্রতিষ্ঠানের কর্মীদের যাতায়াতে ৭ এপ্রিল থেকে রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে বন্ধ রাখা হয় দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। ১৪ এপ্রিল 'সর্বাত্মক লকডাউন' শুরু হলে সিটি করপোরেশন এলাকায়ও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। আটদিনের জন্য জারি করা সর্বাত্মক লকডাউন ২৮ এপ্রিল পর্যন্ত বেড়েছে। তবে নানা বিধিনিষেধ শিথিল করে ধীরে ধীরে বিভিন্ন সেবা চালু করা হচ্ছে। এ সুযোগ চান পরিবহন মালিকরাও। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, কবে নাগাদ বাস চালু হবে- এ বিষয়ে সরকারের কাছ থেকে এখনও কোনো নির্দেশনা পইনি। আগের মতোই শুরুতে সিটি করোপরেশন এলাকায় বাস চালু হতে পারে। পরবর্তীকালে দূরপাল্লার বাস চালু হতে পারে। তবে মালিকরা স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহনই চালাতে চান।
6
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মলাই মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়- নির্দেশক্রমে আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হলো। নবীনগর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক মো: মলাই মিয়া ছাত্রদলের প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতি শুরু করেন। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মলাই মিয়াকে বহিষ্কার করা হয়েছিল। ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু জানান, শহীদ জিয়ার সূর্য সৈনিক মলাই মিয়ার মতো দক্ষ সংগঠকের বহিষ্কারাদেশ প্রত্যাহারে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরো বেগবান হবে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মলাই মিয়া বলেন, দল ও দেশের দুঃসময়ে সর্বোচ্চ ত্যাগ করার মানসিকতা নিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।
9
ভারতে কৃষকদের চলমান আন্দোলনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার এক অনলাইন আলোচনায় অংশ নিয়ে ট্রুডো তাঁর এই উদ্বেগের কথা প্রকাশ করেন। কানাডার এক এমপি এই অনলাইন আলোচনার আয়োজন করেন। ভারতে কৃষক আন্দোলন নিয়ে এই প্রথম কোনো বিশ্বনেতা মন্তব্য করলেন। আন্দোলনরত ভারতীয় কৃষকদের পক্ষে ট্রুডো তাঁর মত প্রকাশ করেন। ট্রুডো বলেন, ভারত থেকে কৃষকদের প্রতিবাদের খবর আসছে। পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেন কানাডার প্রধানমন্ত্রী। কানাডা সব সময় শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার পক্ষে থাকবে বলে উল্লেখ করেন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জানান, আলোচনার গুরুত্বের বিষয়ে তাঁরা বিশ্বাসী। তিনি তাঁর উদ্বেগের কথা ইতিমধ্যে ভারত সরকারকে জানিয়ে দিয়েছেন। কৃষক আন্দোলন নিয়ে ট্রুডোর মন্তব্যের ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শিবসেনার এক নেতা বলেছেন, কৃষক আন্দোলন ভারতের অভ্যন্তরীণ বিষয়। কৃষক আইনের বিরুদ্ধে ভারতের হাজারো কৃষক রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। সম্প্রতি ভারতীয় পার্লামেন্টের বাদল অধিবেশনে প্রায় বিনা আলোচনায় পাস করা হয় কৃষিসংক্রান্ত তিনটি বিতর্কিত বিল। সেই থেকে রাজ্যে রাজ্যে কৃষক অসন্তোষের জন্ম। কৃষক আন্দোলন সবচেয়ে বেশি সাড়া ফেলে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে। আইন প্রত্যাহারের দাবিতে শুরু হয় রেল ও সড়ক অবরোধ। এতেও কাজ না হওয়ায় সারা দেশের অধিকাংশ কৃষক সংগঠন 'দিল্লি চলো' অভিযানের ডাক দেয়। কৃষক বিক্ষোভের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লি কার্যত অবরুদ্ধ হতে চলছে।
3
বলতে গেলে বোলারদের ঘুমই কেড়ে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। গত এক বছরে পাকিস্তান টি-টোয়েন্টি ওপেনারের ব্যাটিং রেকর্ড তো তাই বলছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে করেছেন সহস্রাধিক রান।বোলারদের ঘুম কেড়ে নেওয়া সেই রিজওয়ান বাংলাদেশে নিয়ে এসেছেন একটি বালিশ! তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে আজ সকালে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল।বিমানবন্দরে পাকিস্তান দলের দলের তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে একটি সাদা কাপড়ে মোড়ানো বালিশ দুই হাত দিয়ে বুকে জড়িয়ে হাঁটছেন রিজওয়ান।বিমান কিংবা বাসে আরামে বসার জন্য এই বালিশ, না রাতে ঘুমানোর সময় মাথার নিচে দেওয়ার জন্য-তা অবশ্য জানা যায়নি। তবে এক পাকিস্তানি সাংবাদিক একবার জানিয়েছিলেন, মোহাম্মদ হাফিজ ও রিজওয়ান সফরে যাওয়ার সময় নিজেদের বালিশ সঙ্গে নিয়ে যান।বাবর আজমের সঙ্গে ওপেনিংয়ে রানের ফোয়ারা ছোটাচ্ছেন রিজওয়ান। বিশ্বকাপেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। আসন্ন সিরিজেও তো হয়ে উঠতে পারেন বাংলাদেশের বোলারদের আতঙ্ক। বোলারদের ঘুম কেড়ে নিলেও নিজের ঘুমটা হয়তো ঠিকঠাক সারতে চান দু রাত আইসিইউতে কাটিয়ে সেমিফাইনালে নেমে পড়া রিজওয়ান। সে জন্যই কি আরব আমিরাত থেকে বালিশটি ফেরি করে ঢাকায় নিয়ে এলেন?
12
ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের। সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৯ ঘণ্টা তল্লাশি চালিয়ে ৮ কোটি রুপিসহ তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে স্থানীয় আয়কর বিভাগ। জানা গেছে, প্রদেশের দামোহ জেলার ব্যবসায়ী শঙ্কর রাইয়ের বাড়িতে এই অভিযান চালানো হয়। খবর এনডিটিভির। ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, বিপুল পরিমাণ ওই টাকা উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় আয়কর দপ্তরের কর্মকর্তাদের। এসময় মাটির নিচে একটি পানির ট্যাংক থেকেই উদ্ধার হয় এক কোটি রুপি। ব্যাগের মধ্যে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এছাড়া তল্লাশিতে উদ্ধার করা হয় প্রায় তিন কেজির মতো স্বর্ণ, যার মূল্য প্রায় পাঁচ কোটি রুপি। উল্লেখ্য, ব্যবসায়ী শঙ্কর রাই দামোহ নগর পৌরসভার একজন জনপ্রতিনিধি। তিনি কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন। অন্যদিকে তার ভাই কমল রাই পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। এর সপ্তাহ দুয়েক আগে ভারতের কানপুরের ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি তল্লাশি চালিয়ে ১৯৭ কোটি রুপি উদ্ধার করেছিল আয়কর দপ্তর। বিডি-প্রতিদিন/শফিক
3
জোড়া লাগানো দুই শিশুকে ছয় থেকে আট সপ্তাহ পর আলাদা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের প্রজনন অঙ্গ ও মলদ্বার খুব কাছাকাছি থাকায় এখনই অপারেশন করলে একটি শিশুর শরীর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। গতকাল সোমবার প্রথম ধাপের অস্ত্রোপচার শেষে এ কথা বলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা।মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল বলেন, পুরোপুরি আলাদা করা সম্ভব হয়নি জোড়া শিশু লাবিবা-লামিসাকে। ঝুঁকি এড়াতে আরেকটি ধাপে তাদের আলাদা করা হবে। সে জন্য ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে।ডা. কাজল বলেন, শিশু দুটির যোনিদার ও মলদ্বার খুবই কাছাকাছি। তাই এখনই আলাদা করতে গেলে লামিসার জন্য ঝুঁকিপূর্ণ হবে। এজন্য আজকে (সোমবার) অস্ত্রোপচারের মাধ্যমে সেখানে সিলিকন বল স্থাপন করা হয়েছে। প্রতি সপ্তাহে সেই বলে স্যালাইন পুশ করে ফুলিয়ে সেখানকার টিস্যুগুলোকে প্রসারিত করা হবে।মেডিকেল বোর্ডের প্রধান বলেন, ৩২ জন চিকিৎসক অস্ত্রোপচারে ছিলেন। সকাল ৮টা থেকে শুরু হয় অস্ত্রোপচার। এই অস্ত্রোপচারে ন্যূনতম ১২ ঘণ্টা সময় লাগে। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম ধাপের অস্ত্রোপচার শেষ হয়।২০১৯ সালের ১৫ এপ্রিল জন্ম হয় লাবিবা ও লামিসার। তারা নীলফামারীর জলঢাকার যদুনাথপাড়া গ্রামের লাল মিয়ার মেয়ে। জন্মের ৯ দিন পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সবশেষ ২৮ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয় তাদের।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৭ সালে জোড়া লাগানো শিশু তোফা-তহুরা ও ২০১৯ সালে রাবেয়া-রোকাইয়াকে আলাদা করা হয়।
6
নিউ ইয়র্ক থেকে লন্ডনে যেতে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা! ২০২৯ সালে এমনটাই সম্ভব হবে বলে দাবি করল আমেরিকার বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। এই সম্ভবনাকে বাস্তবে পরিণত করতেই বুম সুপারসনিক নামে একটি স্টার্টআপ সংস্থার কাছ থেকে ১৫টি সুপারসনিক বিমান কেনা হবে বলে জানিয়েছেন সংস্থাটির সিইও স্কট কার্বি। গত বৃহস্পতিবার ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেনভারের ওই স্টার্টআপ সংস্থার কাছ থেকে সুপারসনিক বিমান 'ওভারচার' কেনার চুক্তি করেছেন তারা। চুক্তিতে আরও ৩৫টি সুপারসনিক বিমান কেনার বিকল্পও রাখা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। গোটা পরিকল্পনাটি বাস্তবে পরিণত হলে বিমান পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী বদল ঘটতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এক একটি সুপারসনিক বিমান শব্দের থেকে দ্বিগুণ গতিবেগে আকাশপথ পাড়ি দিতে পারে। বর্তমানে নিউ ইয়র্ক থেকে লন্ডনে যেতে সাড়ে ৬ ঘণ্টা সময় লাগে। তবে বুমের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৫ থেকে ৮৮টি আসনের একটি সুপারসনিক বিমান এই পথ পাড়ি দিতে তার অর্ধেক সময় নেবে। বিমান পরিবহণে আমূল পরিবর্তন ঘটানোর সম্ভাবনা তৈরি হলেও আদৌও তা বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে অবশ্য প্রশ্নও রয়েছে। মাইকেল মেরলুজৌ নামে এক পরামর্শদাতা বলেন, 'এই পরিকল্পনাটা যথেষ্ট আকর্ষণীয় সত্যি। তবে আমাদের এ নিয়ে বাস্তববাদী হওয়া প্রয়োজন।' তার মতে, গোটা প্রকল্প বাস্তবায়ন করতে অন্তত হাজার থেকে পনেরোশো কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন। তিনি মনে করেন, ২০২৯ নয়, বাণিজ্যিক ভাবে এ ধরনের বিমান পরিষেবা চালু হতে ২০৩৫-৪০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
3
মরণোত্তর দেহ দান করলেন শ্রোতাপ্রিয় বহু বাংলা গানের শিল্পী কবীর সুমন। গতকাল বুধবার সন্ধ্যায় মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করে নিজেই সে খবর জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এই শিল্পী। গত জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুমন। চিকিৎসার জন্য বেশ কয়েক দিন হাসপাতালে ছিলেন তিনি। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি 'হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী'। ছবিটি সংগীত পরিচালক কবীর সুমন। সম্প্রতি লাইভে ছবিটির অভিনেতা দেব এবং রাজামশাই চরিত্রের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছেন সে কথা। ১৯৯২ সালে গানের অ্যালবাম 'তোমাকে চাই' প্রকাশের পর জনপ্রিয় হয়ে ওঠেন কবীর সুমন। আধুনিক বাংলা গানের জনপ্রিয় এ শিল্পী বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে সমান জনপ্রিয়। একসময় স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন। নন্দীগ্রাম আর সিঙ্গুর আন্দোলনের সময় তিনি দাঁড়িয়েছিলেন মমতার পাশে। এরপর যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ হন। পরে বনিবনা না হওয়ায় তৃণমূল ছাড়েন। কবীর সুমনের নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। ধর্মান্তরিত হয়ে কবীর সুমন নাম ধারণ করেন। তাঁর জন্ম ভারতের ওডিশা রাজ্যে, ১৯৪৯ সালের ১৬ মার্চ। গত বছর ২৩ অক্টোবর দেহ দান সম্পর্কিত নিজের ইচ্ছার কথা ফেসবুকে লেখেন। এ ছাড়া তিনি লিখেছিলেন, মৃত্যুর পর যেন তাঁর সব সৃষ্টি ট্রাকে করে নিয়ে ধ্বংস করে দেয় কলকাতা পৌরসভা।
2
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, 'বাংলাদেশ একটি সর্বজনীন রাষ্ট্র। এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে বসবাস করছে। অসাম্প্রদায়িক চেতনার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের অবস্থান জিরো টলারেন্স। ধর্ম যার যার অনুষ্ঠান সবার, এরকম অনুভূতি নিয়ে আমরা কাজ করছি।' আজ শনিবার কুমিল্লার লাকসাম উপজেলার কোঁয়ার বৌদ্ধ বিহারে সংঘরাজ ভিক্ষু মহাসভার অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'সংঘরাজ ভিক্ষু মহাসভার অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের ছিলেন ধর্ম-বর্ণ নির্বিশেষ একজন গুণী মানুষ। তার আর্দশ ছিল সকল প্রাণী সুখী হোক। তিনি সেই আদর্শে মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছেন।' সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইসচেয়ারম্যান মহব্বত আলী প্রমুখ। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধ বিমান দিতে এক পয়সাও খরচ করবে না আমেরিকা। বরং বিমান কেনার খরচ তাদের নিজেদেরই যোগাড় করতে হবে বলে জানিয়ে দিয়েছে আমেরিকা। মার্কিন নাগরিকদের করের টাকায় পাকিস্তানকে যুদ্ধ বিমান দেওয়া ঠিক নয় বলে এর আগেই জানিয়েছিলেন সিনেটররা। তাতে যে ভারতের ওপর সন্ত্রাস হামলার সম্ভাবনা আরও বাড়বে তাও স্পষ্ট জানিয়েছিলেন তারা। বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ হিমেল-০৭
3
লাকসামে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পৌর শহরের গণ্ডামারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মুন্না সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বড়হরি গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে লাকসাম পৌর শহরের গণ্ডামারা গ্রামে নানাবাড়িতে বসবাস করছিল। পারিবারিক সূত্র জানায়, গত ২৪ নভেম্বর বিকালে বাড়ি থেকে নিখোঁজ হয় মুন্না। আত্মীয় স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মা মনোয়ারা বেগম। শুক্রবার সকালে নানাবাড়ির পাশের ডোবায় মুন্নার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। শিশু মুন্নার রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিন যুগান্তরকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা। হত্যা হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, বলেন তিনি।
6
১ হাজার ১৩৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ২৮ কোটি ৫১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান ১০৮ কোটি ৩০ লাখ টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ২৩৬ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে 'চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-ব্রিজিং' প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্প এলাকায় প্রস্তাবিত ভৌত কাজসমূহ টেকসইকরণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন, উপকূলীয় চর উন্নয়ন বিষয়ক উপাত্ত সংগ্রহ ও উপকূলীয় চর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর নিরাপদ বসবাস স্থাপন ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নসহ অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা হবে। প্রকল্পটি নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া, কোম্পানীগঞ্জ ও কবিরহাটে বাস্তবায়িত হবে। প্রকল্পের প্রধান কার্যক্রমসমূহ হলো ১৭১ কিলোমিটার খাল পুনঃখনন, বিকল্প বাঁধ নির্মাণ, নদী তীর প্রতিরক্ষা ও ২৯৩ হেক্টর ভূমি অধিগ্রহণ। ২৫৯ কোটি টাকা ব্যয়ে 'খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যমান অপ্রশস্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, রূপসা ব্রিজ অ্যাপ্রোচ সড়ক থেকে খুলনা শহরে প্রবেশের জন্য স্বল্পতম দূরত্বের সড়ক নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট হ্রাস করা হবে। ২৬০ কোটি টাকা ব্যয়ে 'লাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবন্দ হতে মিনারবাড়ী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় লাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবন্দ হতে মিনারবাড়ী পর্যন্ত সড়ক প্রশস্তকরণের মাধ্যমে নিরাপদ, আরামদায়ক, সময় ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করা হবে। ৭৬ কোটি টাকা ব্যয়ে 'কুমিল্লা জেলার তিতাস ও হোমনা উপজেলায় তিতাস নদী (লোয়ার তিতাস) পুনঃখনন' প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ভরাট হয়ে যাওয়া তিতাস নদী পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ জলাবদ্ধতা দূর করা হবে। এর পাশাপাশি অনাবাদী জমি আবাদযোগ্য করা, নৌ চলাচল সুবিধা সৃষ্টি, মৎস্য উৎপাদন বৃদ্ধি করে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা হবে। ৪০১ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা জেলার সদর ও সুন্দরগঞ্জ উপজেলার গোঘাট ও খানাবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকা যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে রক্ষা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে গাইবান্ধা জেলার সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় প্রকল্প এলাকায় অবস্থিত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, বাজার, ফসলী জমিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা রক্ষা হবে। ১২৩ কোটি টাকা ব্যয়ে 'বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ' প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মাধ্যমে স্থায়ী ও মৌসুমী পতিত জমি চাষের আওতায় এনে প্রকল্প এলাকার শস্যের গড় নিবিড়তা ২০৮ শতাংশ থেকে ২১০ শতাংশ বৃদ্ধি করা হবে। বিদ্যমান শস্য বিন্যাসে বিভিন্ন ফসল আবাদের মাধ্যমে বহুমুখী শস্য আবাদ এলাকা গড়ে তোলা হবে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সপ্তম ব্যাচের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়া এ প্রোগ্রামের উদ্বোধন করেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া এ তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ডিন প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এগ্রোভেট ডিভিশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অনুষদীয় সকল শিক্ষক, ইন্টার্নশিপ শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/এমআই
1
যশোর শিশু হাসপাতাল থেকে আট দিনের এক নবজাতক চুরি হয়েছে। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে মা ও নানির কাছ থেকে কৌশলে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যান এক নারী। বিষয়টি হাসপাতালের সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে। চুরি যাওয়া নবজাতকটির মা আসমা খাতুন ও বাবা মেহেদী হাসান। তাঁরা ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের বাসিন্দা। গত ২৭ ফেব্রুয়ারি জেলার কালীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান। জন্মের পরপরই অসুস্থ সন্তানকে চিকিৎসার জন্য যশোর শহরতলির খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এখানে এক সপ্তাহ চিকিৎসা শেষে আজ দুপুরে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাবা মেহেদী হাসান তাঁর সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাইরে একটি ভাড়া গাড়ি আনতে যান। তখন মা ও নানি বাড়িতে যাওয়ার জন্য গোছগাছ করছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক নারী তাঁদের কাছে আসেন। ওই নারী শিশুটিকে তাঁর কোলে দিয়ে তাঁদের গোছাতে বলেন। শিশুটিকে কোলে নিয়ে তিনি কিছু সময় পাশে ঘোরাঘুরি করেন। একপর্যায়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান ওই নারী। নবজাতকের মা ও নানি ওই নারীকে আর খুঁজে পাননি। পরে বিষয়টি তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। যশোর শিশু হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) সৈয়দ নূর ই হামীম বলেন, বিষয়টি জানার পরই হাসপাতালের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী নবজাতকটিকে কোলে নিয়ে দু-চার মিনিট আশপাশে ঘোরাঘুরির পর নেমে রাস্তার বাঁ দিকে চলে যাচ্ছেন। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হয়। খবর পাওয়ার পরপরই যশোর পুলিশের একাধিক টিম হাসপাতালে পৌঁছায়। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাসপাতাল থেকে প্রয়োজনীয় ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে তৎপরতা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
6
আগামী ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। আজ মঙ্গলবার বিকেলে নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে বইমেলা কমিটির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়।অন্যবারের মতো এবারও চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলা অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, 'কোভিড পরিস্থিতির কারণে গত বছর সব রকম প্রস্তুতি থাকা সত্ত্বেও বইমেলা করা যায়নি। তবে এবার পাঠক, প্রকাশক, কবি, সাহিত্যিকদের আগ্রহের কারণে বইমেলা আয়োজন করতে যাচ্ছি। আশা করি স্বাস্থ্যবিধি মেনে সকলের অংশগ্রহণে এবারও বইমেলা সফল হবে।'রেজাউল করিম চৌধুরী বলেন, 'আমরাও প্রমাণ করতে চাই, ঢাকার মতো চট্টগ্রামও জাঁকজমকভাবে সফল বইমেলা আয়োজনে সক্ষম। আশা করি আমাদের উদ্যোগে সবাই সাড়া দেবেন।'সিটি করপোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী জামাল উদ্দিন, সাইফুল আলম বাবু, কবি কামরুল হাসান বাদল, শামসুদ্দিন শিশির, সাংবাদিক শুকলাল দাশ, আইয়ুব সৈয়দ, মো. জহির, ইউসুফ মাহমুদ, শিশু সাহিত্যিক আ ফ ম মোদাচ্ছের আলী, পিনাকী দাশ, শিল্পী দীপক কুমার দত্ত, আরিফ রায়হান, নজরুল ইসলাম মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
6
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৭ বছর ধরে ভুয়া সনদ দিয়ে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছিলেন বিমল চন্দ্র মজুমদার নামের এক ব্যক্তি। সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করে অবশেষে জানালেন তিনি মুক্তিযোদ্ধা নন, তাই বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিতে যাচাই-বাছাই কমিটিকে লিখিত আবেদন দিয়েছেন বিমল চন্দ্র মজুমদার। মঙ্গলবার (৬ জুলাই)কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি নির্দেশনা পেয়ে গেজেটপ্রাপ্ত সন্দেহভাজন বীর মুক্তিযোদ্ধাদেরকে যাচাই-বাছাই কমিটিতে ডাকা হয়। উপজেলার চরহাজারী ইউনিয়নের মৃত পরেশ চন্দ্র মজুমদারের ছেলে বিমল চন্দ্র মজুমদার একাত্তর সালের মুক্তিযোদ্ধা ছিলেন না বলে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিমল চন্দ্র মজুমদার ২০০৪ সালে ভুয়া জন্ম সনদ দিয়ে বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হন। দীর্ঘ ১৭ বছর রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা নিয়ে তিনি এখন নিজেই তালিকা থেকে নাম বাদ দেয়ার আবেদন করেছে। উপজেলা সমাজসেবা অফিস সূত্র জানায়, বিমল চন্দ্র মজুমদার ২০০৪ সাল থেকে সুযোগ-সুবিধা পেলেও ভাতাপ্রাপ্তি শুরু হয় ২০১৪ সালে জুলাই মাস থেকে। সোনালী ব্যাংক বসুরহাট শাখা সূত্র জানায়, বিমল চন্দ্র মজুমদারের উল্লেখিত হিসাব নম্বরে মোট চার লাখ ৭৫ হাজার ৯৬২ টাকা জমা হয়েছে। সেখান থেকে দুই লাখ ২৮ হাজার ৫২৪ টাকা উত্তোলন করা হয়। বর্তমানে এই হিসাবে দুই লাখ ৪৭ হাজার ৪৩৮ টাকা জমা আছে। অনুসন্ধানে জানা গেছে, বিমল চন্দ্র মজুমদার ১৯৬৮ সনের জন্ম সনদ দিয়ে বর্তমানে কোম্পানীগঞ্জের বামনী ডিগ্রি কলেজে সাচিবিক বিদ্যা বিষয়ে প্রদর্শক পদে কর্মরত আছেন। কিন্তু ১৯৫৭ সালের ভুয়া জন্ম সনদ ও মিথ্যা তথ্য দিয়ে তিনি ২০০৪ সালে বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হন। উপজেলা সমাজসেবা অফিসার মো. রাসেল আহমেদ ভোরের কাগজ কে বলেন, বিমল চন্দ্র মজুমদারের বীর মুক্তিযোদ্ধার বিষয়টি সন্দেহ হলে ২০১৯ সালে সোনালী ব্যাংক বসুরহাট শাখাকে তার ভাতা উত্তোলন স্থগিত রাখতে নির্দেশনা দেয়া হয়। এখন তার ওই হিসাব নম্বরে দুই লাখ ৪৭ হাজার ৪৩৮ টাকা জমা আছে। বাকি টাকা উদ্ধারের বিষয়ে সরকারি নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিমল চন্দ্র মজুমদার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্বীকার করে বলেন, 'দুষ্ট লোকের প্ররোচনায় আমি মিথ্যা তথ্য ও ভুয়া কাগজ দিয়ে বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলাম। বর্তমানে আমি সেই তালিকা থেকে নাম বাদ দিতে আবেদনও করেছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি (মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার) ও বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, বিমল চন্দ্র মজুমদার কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না। তখনকার সময়ে রাজনৈতিকভাবে তাকে বীর মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। এখনো অনেক ভুয়া বীর মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
6
কুমিল্লা সদর উপজেলার ছোট আলমপুর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে মো.জসিম উদ্দিন। দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয় দিয়ে একই উপজেলার নিশিন্তপুর এলাকায় রোগী দেখতেন তিনি। সাইনবোর্ডে নিজের নামের আগে ডাক্তার লাগিয়ে লিখেছেন 'প্রাক্তনসার্জন সহকারী, কুমিল্লা মেডিকেল সেন্টার'। আর লোকজনও তাকে জানতের বড় ডাক্তার হিসেবে। তবে জানা গেল, জসিম উদ্দিন আসলে কোন ডাক্তারই নন। দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে প্রতারণা করে আসছিলেন রোগীদের সঙ্গে। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। মেজর নাজমুছ সাকিব জানান, সদর উপজেলার নিশিন্তপুর এলাকায় বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেন তারা। প্রতারক জসিম নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন রোগীদের। ওই প্রতারক ডাক্তার লাইসেন্সবিহীন হাই অ্যান্টিবায়োটিক ইনজেকশন ও উচ্চমাত্রার ওষুধ রোগীদের কাছে বিক্রি করছিলেন দীর্ঘদিন ধরে। এছাড়া নিজেকে বড় পদের ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন তিনি। তিনি আরও জানান, অভিযানে বিভিন্ন ধরণের লাইসেন্সবিহীন অ্যান্টিবায়োটিক ইনজেকশন ও উচ্চমাত্রার ওষুধ উদ্ধার করা হয়েছে।
6
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী-কন্যা, ভাই-বোন, বাবা-মা, শ্বশুর-শাশুড়ি এবং ইভ্যালির কার্যক্রম চলা ভবন মালিকের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া ইভ্যালির লিগ্যাল টিমের কো-অর্ডিনেটর দাবি করে ইউটিউবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠায় নিঝুম মজুমদারকে ২ সপ্তাহের মধ্যে হাজির হতে বলা হয়েছে। অন্যথায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।আদালতে বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী মোরশেদ আহমেদ খান। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।আইনজীবী মাহসিব হোসেন জানান, আগামী ১০ ফেব্রুয়ারি কিছু গাড়ি নিলামের জন্য সুপ্রিম কোর্টের একজন ডেপুটি রেজিস্ট্রারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার এবং র্যাবের ডিজিকে নিলামের স্থানে নিরাপত্তা দিতে বলা হয়েছে।এক গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষেত গত বছরের ২২ সেপ্টেম্বর ইভ্যালির সব ধরনের সম্পদ বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। আর ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে বোর্ড গঠন করে দেন হাইকোর্ট।বোর্ডের সদস্যরা হলেন-স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। আর সরকারি বেতনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর।
6
'পুলিশ বলেছে, তোরা গাঁজা ও ফেনসিডিলখোর, জঙ্গি-সন্ত্রাসী হবি। কখনও মানুষ হতে পারবি না। ছোট থেকে বড় সবাই তোরা খারাপ।' পুলিশের বিরুদ্ধে এমন ভয়ংকর অভিযোগ ছাড়াও নানা সময়ে কর্তৃপক্ষের নির্যাতনে অতিষ্ঠ নড়াইল সরকারি শিশু পরিবারের এতিম নিবাসী শিশুরা। নির্যাতন থেকে মুক্তি পেতে সোমবার সকালে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমাধানের আশ্বাস পেয়ে তারা চলে যায়। সোমবার দুপুরে নড়াইল সরকারি শিশু পরিবারে গেলে নবম শ্রেণির ছাত্র মো. তৌফিক, সপ্তম শ্রেণির আসিফ গাজী, ষষ্ঠ শ্রেণির রবি, মুন্না, প্রিন্স ও চতুর্থ শ্রেণির হুসাইন সমকালকে বলে, সপ্তম শ্রেণির ছাত্র সোহান সিকদার ১০-১২ দিন ধরে অসুস্থ। তার জরুরি চিকিৎসার জন্য রোববার রাত ১০টার দিকে নিচে গেটের সামনে গিয়ে দেখি গেট বন্ধ। ডাকাডাকি করে কাউকে না পেয়ে কাচের জানালার ফাঁক দিয়ে নিচে নেমে কর্তৃপক্ষের কাছে গিয়ে সোহানের চিকিৎসার দাবি জানাই। এটাই ছিল আমাদের অপরাধ। রাত ২টার দিকে কর্তৃপক্ষ দুই পুলিশকে সঙ্গে নিয়ে আমাদের ঘুম থেকে ডেকে তুলে কান ধরায় এবং চড়থাপ্পড় মারে। আমরা নাকি হইচই ও শব্দ করেছি এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেছি। এসব আমরা কিছুই করিনি। তারা আরও অভিযোগ করে, আমাদের সঙ্গে কর্তৃপক্ষ প্রায়ই অসদাচরণ করে। কিছু হলেই নাম কেটে দেওয়ার ভয় দেখায়। মৈত্রী মণ্ডল নামে এক কারিগরি প্রশিক্ষক প্রায়ই আমাদের জন্য বরাদ্দকৃত বিস্কুট, মুড়ি, চানাচুর নিয়ে যান। আমাদের দিয়ে উপতত্ত্বাবধায়ক ঘরের মেঝে পরিষ্কার করান এবং ময়লা ফেলার কাজ করান। বর্তমান উপতত্ত্বাবধায়ক দুই বছর আগে এখানে আসার পর থেকে এ সমস্যা শুরু হয়েছে। তারা আরও বলে, ডরমিটরিতে ৩০টি ফ্যানের মধ্যে সাতটি নষ্ট। অনেকগুলো আস্তে আস্তে ঘোরে। জগ নেই, গ্লাস নেই। দুপুরের রান্না করা খাবার রাতে খেতে দেয়। ফলে অনেক সময় খাবার নষ্ট হয়ে যায়। সপ্তম শ্রেণির ছাত্র সোহান সিকদার জানায়, সে ১০-১২ দিন ধরে অসুস্থ। গলাব্যথা, সর্দি-কাশি রয়েছে। শুধু নাপা খেতে দেয়। আর একটি কাশির সিরাপ দিয়েছে। এতে কোনো পরিবর্তন হচ্ছে না। সিরাপ খেলে মাথা ঘোরে। রোববার রাতে প্রতিবাদের কারণে এতদিন পর সদর হাসপাতালে চিকিৎসক দেখাতে নিয়ে গেছে। চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ মোল্যা বলে, এক মাস ধরে তার ডান হাতে চুলকানি- একজিমা ধরনের সমস্যা হয়েছে। তাকে ঠিকমতো ওষুধ দেওয়া হচ্ছে না। ষষ্ঠ শ্রেণির আল মামুন জানায়, এক মাস ধরে তার হাতের আঙুল কেটে গেলেও চিকিৎসা দেওয়া হয়নি। জোবায়ের মোল্যার অভিযোগ, একবার ডিশ লাইনের তার দিয়ে উপতত্ত্বাবধায়ক তাকে পিটিয়েছিলেন। এসব অভিযোগ সম্পর্কে সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক আসাদুল্লাহ বলেন, আমরা তাদের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে তারা এমন উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেছে। তাদের কিছু দিন খেলতে বা সাঁতার কাটতে না দেওয়ায় এমনটা হতে পারে। রোববার রাতে নিবাসীরা লাঠি নিয়ে বের হয় আমাকে মারার জন্য। রাতে সমাজসেবার উপপরিচালকের অনুমতি নিয়ে পুলিশ ভেতরে প্রবেশ করে তাদের বুঝিয়েছে। কোনো মারধর করেনি। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রতন হালদার বলেন, শিশুরা একটু উচ্ছৃঙ্খল হয়ে গেছে। রোববার রাতে তারা ডরমিটরির চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। টহল পুলিশ শব্দ টের পেয়ে আমাদের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে। কাউকে মারধর করেনি। তাদের দিয়ে কাজ করানো, খেলতে না দেওয়া, শারীরিক ও মানসিক নির্যাতনের কথা অস্বীকার করেন তিনি। জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, শিশুরা তাদের কিছু সমস্যার কথা জানিয়েছে। দুই পক্ষের কাছ থেকে বিভিন্ন অভিযোগ শোনা হয়েছে। কীভাবে এর সুষ্ঠু সমাধান করা যায় সেটা দেখছি।
6
বিজয় দিবসের অনুষ্ঠানে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহর বিরুদ্ধে প্রকাশ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চড় মারার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাতটায় দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে চড় মারেন তিনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছিল। এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। পৌরসভার নাম পাঁচ নম্বরে ঘোষণা করার কারণে উপস্থাপনারত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মেয়র। এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হলে প্রকাশ্যে চড় মারেন। সবার সামনে এ ঘটনা ঘটলেও প্রতিবাদ করেননি কেউ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ বলেন, ঘোষণাপত্রের তালিকায় পৌরসভার নাম ছিল পাঁচ নম্বরে। তালিকা অনুযায়ী নামগুলো ঘোষণা করছিলাম। পৌরসভার নাম পাঁচ নম্বরে ঘোষণার কারণে মেয়র প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কারণ জানতে চাইলে সবার উপস্থিতিতে আমাকে চড় মারেন মেয়র। এ ব্যাপারে মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা মাইকে সবার নাম ঘোষণা করছিলেন। প্রটোকল অনুযায়ী পৌরসভার নাম ঘোষণা হবে চার নম্বরে। কিন্তু তিনি পৌরসভার নাম ঘোষণা করেন উপজেলা অফিসার্স ক্লাবের পরে আট নম্বরে। প্রটোকল অনুযায়ী পৌরসভার নাম ঘোষণা না করে অপমান করেছেন শিক্ষা কর্মকর্তা। তাই ওই শিক্ষা কর্মকর্তার সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়েছে। তাকে গালিগালাজ করেছি। তবে চড় মারার বিষয়টি মিথ্যা। এমন ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে উপস্থিত সবার চড় মারার দৃশ্য দেখার বিষয়টি জানতে চাইলে মেয়র মোবাইলের সংযোগ কেটে দেন।
6
চৌগাছায় মানব পাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ের সিসিটি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার দুপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহায়তায় উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকৌশলী কাফী বিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি।স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার।ব্র্যাকের ট্রেনিং কর্মকর্তা আজিমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, ব্র্যাকের চৌগাছার ব্যবস্থাপক সালাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
6
বিশ্বখ্যাত ভোগ সাময়িকীর একটি সংস্করণের প্রচ্ছদ ছবিতে স্থান পেয়েছেন সৌদি প্রিন্সেস হায়ফা বিনতে আব্দুল্লাহ আল-সৌদ। আর এই প্রচ্ছদ ছবি প্রকাশের পর থেকেই বিভিন্ন রকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সৌদি আরবে নারীদের গাড়ী চালানোর দাবী আদায় করতে গিয়ে এখনো কয়েকজন আন্দোলনকারী জেলে বন্দী আছেন। সেখানে খোদ সৌদি প্রিন্সেসের ছবি ভোগ ম্যাগাজিনের কভার ফটো হিসেবে স্থান পেয়েছে। খবর এএফপি, ডেইলি সাবাহ'র। প্রচ্ছদ ছবিতে দেখা যায় সৌদি প্রিন্সেস হায়ফা বিনতে আব্দুল্লাহ আল-সৌদ একটি প্রাইভেটকারে চালকের আসনে বসে আছেন। মাথায় হিজাব পরিহিতা প্রিন্সেসের পোশাক ছিল সাদা লম্বা জামা, হাতে চামড়ার গ্লাভজ আর হাই হিল পরিহিতা অবস্থায় ছবিটি তোলেছেন। প্রিন্সেস হায়ফা বিনতে আবদুল্লাহ আল সৌদ তিনি সৌদি আরবের মরহুম বাদশাহ আবদুল্লাহর মেয়ে। ভোগ সাময়িকীটির আরব সংস্করণ 'ভোগ অ্যারাবিয়া'র জুন সংখ্যায় তাঁকে দেখা যায়। জেদ্দা শহরের বাইরে একটি মরুভূমিতে এই প্রচ্ছদ ছবিগুলো উঠানো হয়েছে। সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে নতুন একটি আইন কার্যকর হতে যাচ্ছে। এর পক্ষে অবস্থান নিয়েই সৌদি রাজপরিবারের গুরুত্বপূর্ণ এ সদস্য প্রাইভেটকারে চালকের আসনে বসে ছবির জন্য নিজেকে মেলে ধরেছেন। এই সংখ্যাটি 'সৌদি আরবে নারীদের নতুনত্বে' পথ দেখানো নিয়ে উৎসর্গ করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান। তিনি রক্ষণশীলতা, ধর্মীয় কঠোরতা ও সামাজিক বিভিন্ন বাধা থেকে সৌদি আরবকে মুক্ত করতে কাজ করে যাচ্ছেন। 'আমাদের দেশে কিছু রক্ষণশীল মানুষ রয়েছেন যারা পরিবর্তন আনতে ভয় পান' ভোগ সাময়িকীকে বলেছেন প্রয়াত রাজা আব্দুল্লাহর মেয়ে প্রিন্সেস হাইফা। তিনি আরো বলেন, 'ব্যক্তিগতভাবে আমি এই পরিবর্তকে ব্যাপকভাবে সমর্থন করি'। সৌদি আরবে এই মাসেই অধিকার আদায়ের জন্য আন্দোলকারী ১১ জন কর্মীকে আটক করা হয়েছে যারা সৌদি আরবে নারীদের গাড়ী চালানো এবং পুরুষদের একক দেশ পরিচলানার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিল। গত সপ্তাহে ৪ জন আন্দোলনকারী মুক্তি পেলেও বাকীদের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের প্রতিবেদনগুলি কয়েকজন বন্দিকে বিশ্বাসঘাতক এবং 'দূতাবাসের এজেন্ট' নামে অভিহিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে প্রিন্সেসের ছবিতে গ্রেফতারকৃত কর্মীদের মুখের ছবি পোস্ট করেছেন। বিশ্লেষকরা মনে করেন, সৌদি আররের বিরুদ্ধে যেসব সমালোচনার ঝড় উঠেছিল সেসব সমালোচনা প্রতিহত করতে ও দেশের ভাবমূর্তি উজ্জল করতে ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। জুনের ২৪ তারিখ থেকে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর উপর যে নিষেধাজ্ঞা ছিলো তা উঠিয়ে নিচ্ছে বলে জানা যায়। ভোগ সাময়িকীর আরব সংখ্যার 'অনুপ্রেরণীয়' সৌদি নারীদের নিয়েও লিখেছে। যার মধ্যে রয়েছেন নারী অধিকার কর্মী মানাল আল-শরীফ এবং সাজা কামাল যিনি একজন ফুটবলার হিসেবে দেশটিতে প্রথম মহিলা দল প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন।
3
১৯৯২-র বিশ্বকাপ। রূপকথা যেকোনো পাকিস্তানির কাছে। আর তিনি তো সেই রূপকথার মূল কারিগর। তাই '৯২-এর বিশ্বকাপ জয় থেকে প্রেরণা নিয়েই দেশের আর্থিক পরিস্থিতি বদলানোর শপথ নিলেন ইমরান খান। যে দেশের আর্থিক পরিস্থিতি একেবারেই ভালো নয়, সে দেশের ছবিটা কি সত্যিই এভাবে বদলানো সম্ভব? '৯২-এর বিশ্বকাপজয়ী অধিনায়ক ও পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ''৯২-এর বিশ্বকাপের আগে লোকে বলেছিল, পাকিস্তান কোনো মতেই জিততে পারবে না। আমরা জিতেছিলাম। সব বাধা পেরিয়ে। তারপর লোকে বলেছিল, শওকত খানুম হাসপাতাল কোনো দিন তৈরি হবে না। হয়েছে। পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) কখনো ক্ষমতায় আসবে না। এসেছে। ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক সমস্যায় আমাদের দেশ। তবে কথা দিচ্ছি, এই পাকিস্তানই বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠবে।'
3
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীমের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন তাঁর বাবা নূর মোহাম্মদ। মামলার অভিযোগে বেপরোয়া গতিতে যানবাহন চালিয়ে জীবনহানির অভিযোগ আনা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে তিনি এই মামলা করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ। মুন্সি সাব্বির আহমেদ বলেন, এই ঘটনায় দায়ী কাভার্ড ভ্যান চালকসহ দুজনকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল রোববার আদালতে হাজির করা হবে। এ বিষয়ে জানতে চাইলে মাইশার মামাতো ভাই আইনজীবী নকিব আলী প্রথম আলোকে বলেন, 'পুলিশ দুজনকে আটক করেছে। তবে তাঁদের সঙ্গে আমাদের কথা হয়নি। আমরা তো জানি না তাঁরা জড়িত কি না। এ কারণে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করে বলবে, তাঁরা জড়িত কি না। জড়িত হলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করবে পুলিশ। স্বাভাবিকভাবেই তাঁরা আসামি হিসেবে গণ্য হবেন।' মাইশার মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম থেকে আটক কাভার্ড ভ্যানের চালক সাইফুল ইসলাম (৪৪) ও তাঁর সঙ্গে থাকা মশিউরকে আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় আনা হয়েছে। রাজধানীর খিলক্ষেতে উড়ালসড়কে গত শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হন মাইশা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। ছুটির দিনে একটি অনুষ্ঠানে যোগ দিতে উত্তরার বাসা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন তিনি। স্কুটিতে করে খিলক্ষেত উড়ালসড়ক দিয়ে ৩০০ ফুট যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মাইশা উড়ালসড়কের এক পাশ দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান স্কুটির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের চাকার নিচে চাপা পড়েন মাইশা। এরপর কাভার্ড ভ্যানটি একটু সামনে গিয়ে দাঁড়ায়। ট্রাকের ভেতর থেকে চালক বা সহযোগী উঁকি দিয়ে সেই দৃশ্য দেখেন। এরপর দ্রুত ট্রাকটি সেখান থেকে সটকে পড়ে।
6
রাজধানীর শিল্পকলা একাডেমিতে গতকাল শেষ হলো পাঁচ দিনব্যাপী যাত্রা উৎসব। এবারের যাত্রা উৎসবে বঙ্গবন্ধুকে নিয়ে একটি যাত্রাপালার মঞ্চায়ন করেছেন চিত্রনায়িকা ও পরিচালক অরুণা বিশ্বাস। যাত্রাপালার নাম 'ঘরে ঘরে দুর্গ গড়ে তোল'। পালাটি রচনা করেছেন অরুণা বিশ্বাসের মা একুশে পদকপ্রাপ্ত যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাস। নির্দেশনা দিয়েছেন অরুণা বিশ্বাস। ১৫ মার্চ শিল্পকলা একাডেমির উৎসবে যাত্রাপালাটি মঞ্চস্থ হয়েছে। অরুণাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাঁর ভাই মিঠু বিশ্বাস।অরুণা বিশ্বাস বলেন, 'আমার বাবা (অমলেন্দু বিশ্বাস) ছিলেন এই দেশের যাত্রাশিল্পের অগ্রপথিক। তাঁরই রক্ত বইছে আমার শরীরে। অনেক দিন ধরেই নিজের ভেতর একটা চেতনা কাজ করছিল। ভাবছিলাম, মায়ের লেখা যাত্রা বিশেষ এই পালাটির নির্দেশনা আমিই দিই। সেই ভাবনা থেকেই এই যাত্রাপালা নির্দেশনা দিলাম। সবাই ভীষণ আন্তরিকতা নিয়ে এতে অভিনয় করেছেন। যাত্রাপালা মঞ্চস্থ করার আগে মানিকগঞ্জে শিল্পীদের নিয়ে বেশ কয়েক দিন অনুশীলন করেছি। সবার অভিনয় পছন্দ করেছেন দর্শকেরা। তাঁদের কাছ থেকে যেভাবে সাড়া পেয়েছি, ভাবছি ভবিষ্যতে আরও কয়েকটি যাত্রাপালা নির্দেশনা দেব। সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ আমাকে যাত্রাপালা মঞ্চস্থ করার সুযোগ করে দেওয়ার জন্য।'সম্প্রতি অরুণা বিশ্বাস শেষ করেছেন তাঁর নির্মিত প্রথম সিনেমা 'অসম্ভব'-এর শুটিং। সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন আবুল হায়াত, সোহানা সাবা, নূর, শাহেদ, স্বাগতা, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।
6
রাজশাহী মহানগর আওয়ামী লীগের একটি থানা ও ওয়ার্ড কমিটির মেয়াদ নেই। কোথাও ৮ বছর আগে, আবার কোথাও ১০ বছর আগে কমিটি হয়েছে। মেয়াদোত্তীর্ণ সেই কমিটিতেই চলছে। তবে এবার আগামী মার্চের মধ্যেই শহরের সব কটি ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।মহানগরে আওয়ামী লীগের পাঁচটি থানা কমিটি আছে। এ ছাড়া সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে আছে ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড। দীর্ঘদিন ধরে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা দায়িত্বে থেকে জড়িয়েছেন নানা বিতর্কে। কেউ কেউ বয়সের ভারে ভারাক্রান্ত। বেশ কিছু ওয়ার্ডের অনেক নেতা মারাও গেছেন। ফলে এই কমিটিগুলোতে স্থবিরতা বিরাজ করছে অনেক দিন ধরেই। এবার এসব নিয়ে ভাবছেন দলটির নেতারা।শহরের সকল ওয়ার্ড ও থানায় সম্মেলন করতে গত বৃহস্পতিবার রাতে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সভা পরিচালনা করেন সম্পাদক ডাবলু সরকার।ওই সভায় ২৩ ফেব্রুয়ারি নগরীর মতিহার থানা, ২ মার্চ রাজপাড়া থানা, ৪ মার্চ বোয়ালিয়া (পূর্ব) থানা, ৬ মার্চ বোয়ালিয়া (পশ্চিম) থানা এবং ৮ মার্চ শাহ মখদুম থানা আওয়ামী লীগের বর্ধিত সভা করার সিদ্ধান্ত হয়। সেই সভা থেকেই থানার অন্তর্গত ওয়ার্ড কমিটিগুলোর সম্মেলনের দিনক্ষণ ঠিক করা হবে। তারপর হবে থানা পর্যায়ের সম্মেলন।দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সবশেষ সভাপতিমণ্ডলীর সভায় দলীয় প্রধান শেখ হাসিনা মেয়াদ উত্তীর্ণ কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ওই সভায় তিনি সকল মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলন করার জন্য কেন্দ্রীয় কমিটিকে নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী কেন্দ্রীয় কমিটি বিভাগীয় পর্যায়ের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দিয়েছে। বিভাগীয় সাংগঠনিক নেতারা এ বার্তা জেলা ও মহানগর পর্যায়ে দিয়েছেন। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন। আর সম্মেলনের মাধ্যমে বিতর্কিতদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের দায়িত্বে আনতে বলা হয়েছে।নগর আওয়ামী লীগের সভায় সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী যা যা করা দরকার, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। আওয়ামী লীগে অপরাজনীতির কোনো সুযোগ নেই। সম্মেলনে বিতর্কিত কোনো ব্যক্তি, অসামাজিক কার্যকলাপে জড়িত কিংবা দল থেকে বহিষ্কৃত কোনো কর্মীকে দলের কোনো পর্যায়ের নেতৃত্বে আসার সুযোগ দেওয়া হবে না।এ বিষয়ে জানতে চাইলে ডাবলু সরকার বলেন, 'মহানগরের অন্তর্গত সব থানা ও ওয়ার্ড কমিটির মেয়াদ আট-দশ বছর আগেই উত্তীর্ণ হয়ে গেছে। কমিটির অনেক নেতা নিশ্চুপ, নিষ্ক্রিয়, অসুস্থ কিংবা বয়স্ক। অনেকে স্বেচ্ছায় সরে যেতে চাচ্ছেন। আমরা তাঁদের সম্মেলনের মাধ্যমে সম্মান দিয়েই সরিয়ে দিতে চাচ্ছি। আগামী মার্চের মধ্যে সকল সাংগঠনিক থানায় সম্মেলন হবে। দু-একটা থানা কমিটিরও সম্মেলনের পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া শহরে আরও দু-একটা ওয়ার্ড কমিটি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।'তিনি আরও বলেন, 'ওয়ার্ড কিংবা থানা পর্যায়ের অনেক নেতাকে আমরা মহানগর কমিটিতে এনেছি। তাঁরা একই সঙ্গে একাধিক কমিটিতে আছেন। এটা গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। সম্মেলনে এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। নবীন-প্রবীণের সমন্বয়ে আমরা একটা নতুন নেতৃত্ব তৈরির বিষয়টি মাথায় রেখেই সম্মেলন করব। আগামী সংসদ নির্বাচনের আগে এটা করা জরুরি ছিল। দলকে সুসংগঠিত করতে এবার সেটা হচ্ছে।'নগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, 'বর্তমান বাস্তব প্রেক্ষাপটে জাতীয় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি যেভাবে সম্মেলন করার পরিকল্পনা করেছে তা বাস্তবসম্মত। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী রাজশাহী শহরেও সম্মেলন হবে। এ জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।'
6
যুক্তরাজ্যে নতুন ধরণের করোনাভাইরাস দ্রুত ছড়ানোর পরিপ্রেক্ষিতে সে দেশের সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ সাময়িক বন্ধ করার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার (৩০ ডিসেম্বর) সংসদ ভবনে দীর্ঘ দিন পরে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আল মাহি এরশাদ (শাদ এরশাদ) এবং মো. আমিরুল আলম মিলন অংশ নেন। বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম গণমাধ্যমকে জানান, যুক্তরাজ্যে করোনার যে নতুন ধরন পাওয়া গেছে, তা বাংলাদেশে আছে কিনা এখনও কনফার্ম নয়। কিন্তু সে দেশের সঙ্গে ফ্লাইট যেহেতু চলছে, আসার আশঙ্কাও থেকে যায়। এ কারণে আমরা বিমান মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করতে বলেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বিমান মন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর এক বছর পেরিয়ে আসার পর যুক্তরাজ্যে ভাইরাসটির নতুন একটি ধরন শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে এই দাবি উঠলেও সরকার এখনও লন্ডনের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয়নি। তবে যুক্তরাজ্য থেকে আসা সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। শেখ সেলিম বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিন যাতে কঠোরভাবে মানা হয়, সেদিকেও লক্ষ্য রাখতে বলেছি আমরা। প্রথম যখন দেশে সংক্রমণ হল। তখন কোয়ারেন্টিন নিয়ে কিছু গাফিলতি ছিল। সেকারণে করোনাভাইরাস মহামারীর মধ্যে মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ এবং নমুনা পরীক্ষায় অনিয়মের কথা তুলে ধরে টিকা ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলেছে কমিটি। শেখ সেলিম বলেন, গত ২৪ মার্চ আমরা যে বৈঠক করেছিলাম সেখানে করোনাভাইরাসের প্রস্তুতি নিয়ে অনেক কিছুই বলা হয়েছিল। কিন্তু সংক্রমণ শুরু হওয়ার পর আমরা দেখলাম আমাদের প্রাথমিক প্রস্তুতিতে ঘাটতি ছিল। মাস্ক আর করোনা পরীক্ষা নিয়েও কেলেঙ্কারি হয়েছে। করোনা টিকায় যাতে কোন ধরনের অনিয়ম না হয় সে জন্য করোনাভাইরাসের টিকা সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে জেলা সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে দেবার কথা বলেছে কমিটি। তিনি বলেন, আমরা ভ্যাকসিন নিয়ে আমরা এরকম পরিস্থিতি দেখতে চাই না। টিকা সংরক্ষণের ব্যবস্থা আগে থেকে নিতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি ডাক্তারদের টিকা দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। বেসরকারি খাতে এই টিকা দেওয়া যাবে না। যদি কেউ বিদেশ থেকে টিকা আমদানি করতে চায় তবে সরকারের অনুমতি নিয়ে করতে হবে। সংসদীয় কমিটির সভাপতি জানান, শিশুদের উপযোগী কোভিড-১৯ টিকা যাতে বাংলাদেশ প্রথম থেকেই পায়, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন টিকা উৎপাদকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তিনি বলেন, বর্তমানে যে টিকা বেরিয়েছে, সেটি ১৮ বছরের নিচের মানুষদের দেওয়া যাবে না। সেজন্য আমরা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ও দেশগুলোর সাথে যোগাযোগ করতে বলেছি যাতে বাংলাদেশ শুরু থেকে তা পায়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল্স এবং কোভ্যাক্সের আওতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ২০২১ সালের জুন মাসের মধ্যে চার কোটি ৯০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে বলে মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে।
6
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বৈধতা পেয়েছে বাবা-ছেলে ও স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র। গতকাল বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন।নির্বাচন কর্মকর্তা জানান, গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। চেয়ারম্যান পদে ভিতরবন্দ ইউপিতে বাবা-ছেলে ও বামনডাঙ্গা ইউপিতে স্বামী-স্ত্রীসহ ১৪ ইউপিতে মোট ৯৭ জন, সদস্য পদে ৪৯৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল মনোনয়নপত্র যাটাই-বাছাইয়ে ভিতরবন্দ ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শফিউল আলম শফি ও তাঁর ছেলে ফয়সাল শামীম, বামনডাঙ্গা ইউপির চেয়ারম্যান ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন ব্যাপারী ও তাঁর স্ত্রী মরিয়ম বেগমসহ মোট ৯৩ জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। বাতিল হয়ে গেছে নেওয়াশী ইউপির বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, নুনখাওয়া ইউপির ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী সাবুল হোসাইন, রামখানা ইউপির স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার, বল্লভেরখাসের স্বতন্ত্র প্রার্থী নুর আলম প্রধানের মনোনয়ন। এছাড়াও সাধারন সদস্য পদে ১৫ জনের ও সংরক্ষিত সদস্য পদে ৮ জনের মনোনয়ন বাতিল হয়েছে।এদিকে বৈধতা পাওয়া বাবা-ছেলে ও স্বামী-স্ত্রীর মনোনয়ন নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। তাঁরা কী শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে নিজেদের ধরে রাখবেন নাকি ১ জন সরে দাঁড়াবেন? অনেকের ধারনা নিজেদের মধ্যে সংশয় থেকে তাঁরা এ মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাতে কোনো কারণে ১ জনের মনোনয়ন বাতিল হলে অন্যজন যেন লড়াইয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে বাবা-ছেলে ও স্বামী-স্ত্রীর মধ্য থেকে ১ জন করে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিবেন।এ বিষয়ে ভিতরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শফিউল আলম শফি বলেন, 'আমি নির্বাচনে আছি, থাকব। আমার ছেলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবে।' একই কথা বলেন বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন।আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৪ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
6
প্রেমের টানে মাতৃভূমি ছেড়ে প্রায় চার বছর ধরে যশোরের কেশবপুরে বসবাস করছেন আমেরিকান ইঞ্জিনিয়ার ক্রিস হোগল। নিজেকে খাঁটি বাঙালি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি। করছেন কৃষিকাজও। ক্রিস হোগল এখন মোহাম্মদ আইউব নামে পরিচিত। কেশবপুরের মেহেরপুর গ্রামের রহিমা খাতুনের সাথে তার এক যুগের সংসার। তবে মেহেরপুর গ্রামে তারা চার বছর ধরে বসবাস করছেন। তিনি বলেন, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। জীবনের শেষ পর্যন্ত রহিমা খাতুনের সাথেই থাকতে চাই'। মহেরপুর গ্রামের বাসিন্দা আরশাদ আলী মোড়ল জানান, বিদেশি এই মানুষটি এখানে বিয়ে করে অনেকদিন ধরে বসবাস করছেন। ১০/১২ বিঘা ফসলি জমি কিনে সেখানে ধান চাষ করেন। নিজে ক্ষেত থেকে ধান কেটে ভ্যানে উঠিয়ে বাড়িতে নেন। তার বাঙালি হয়ে ওঠার এ দৃশ্য গ্রামের মানুষ প্রতিদিনই অবলোকন করেন। ভালোবাসার টানে কীভাবে একটা মানুষ এতোটা পরিবর্তিত হতে পারে, তা দেখে গ্রামের মানুষ বিস্মিত হন। ক্রিস হোগল জানান, তার বাড়ি যুক্তরাষ্ট্রের মিশিগানে। তিনি একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। ভারতের মুম্বাই শহরে থাকার সময় সেখানে রহিমা খাতুনের সাথে তার দেখা হয়। সেখানে তিনি অনিল আম্বানির রিলায়েন্স ন্যাচারাল রিসোর্সেস লিমিটেড কোম্পানিতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। মুম্বাইতে রহিমার সঙ্গে দেখা হওয়ার পর তাদের সম্পর্ক তৈরি হয় এবং একসময় তা ভালোবাসায় রূপ নেয়। এরপর তারা দাম্পত্যজীবনে প্রবেশ করেন। রহিমা খাতুন বলেন, অভাবের তাড়নায় শৈশবে বাবা আবুল খাঁ ও মা নেছারুল নেছার হাত ধরে তিনি ভারতে পাড়ি জমান। পশ্চিমবঙ্গের বারাসাতে তার মা অন্যের বাড়িতে কাজ করতেন। বাবা শ্রম দিতেন একেক দিন একেক জায়গায়। বারাসাতের এক বস্তিতে একা থাকতেন রহিমা। চৌদ্দ বছর বয়সেই বাবা তাকে বিয়ে দিয়ে দেন। তিনটি সন্তান হয় তার। এরপর স্বামী তাকে ফেলে নিরুদ্দেশ হন। জীবীকার সন্ধানে রহিমা খাতুন চলে যান মুম্বাই শহরে। সেখানকার এক বস্তিতে পূর্বপরিচিত এক ব্যক্তি খুপরিতে ঠাঁই হয় তার। একদিন সন্ধ্যায় মুম্বাইয়ের রাস্তায় ক্রিস হোগলের সাথে পরিচয় হয়। হোগল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। হিন্দিতে দু'এক লাইন কথা হয় তাদের মধ্যে। আবারও দেখা করার সিদ্ধান্ত নেন তারা। এভাবে ছয় মাস চলার পর তারা রেজিস্ট্রি করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের তিন বছর পর ক্রিস হোগল তাকে চীনে নিয়ে যান। সেখানে পাঁচ বছর কাটিয়ে দু'জনেই ফিরে আসেন বাংলাদেশে। মেহেরপুর গ্রামে বাবার ভিটায় বসবাস শুরু করেন। রহিমার মা নেছারুন নেছা এখনও জীবিত। রহিমার প্রথম স্বামীর তিনটি সন্তান তার সাথেই থাকে। এরকম একটি পরিবার পেয়ে খুবই খুশি ক্রিস হোগল। তিনি বলেন, 'আমার জন্মস্থান আমেরিকার মিশিগান খুব সুন্দর শহর। অনেক আগেই আমার প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। মিশিগানে মা ও ছেলে, মেয়ে থাকে। মেহেরপুরে বাড়ি তৈরির কাজ শেষ হলে মা ও ছেলে-মেয়েকে নিয়ে আসবো।' তিনি বলেন, কর্মসূত্রে বহুদেশ ঘুরেছি। বাংলাদেশের সবুজ প্রকৃতি, ধানক্ষেত, সরিষা ফুলের হলুদ রং বারবার আমাকে বিমোহিত কর। এই দেশে অনেক ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। চারবছর আছি। বাকি জীবনও এখানে কাটাতে চাই। এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য পোশাক কারখানা করা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন রয়েছে তার। বিডি প্রতিদিন/আবু জাফর
6
সারাদেশে ধর্ষণ ও হত্যার বিচার একমাত্র মৃত্যুদণ্ডের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়ঘণ্টা পর্যন্ত শহরের মোক্তারপাড়া ব্রিজের ওপর সড়ক অবরোধ করে এই বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী এসে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে জেলাকে নিপীড়ণ ও ধর্ষণ মুক্ত করতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ৭১ এর রণাঙ্গণের মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনো প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, দৈনিক আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজ স্বপন, স্বাবলম্বী কর্মসূচির পরিচালক স্বপন পাল, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট দিলোয়ারা বেগম, সম্পাদক আলপনা বেগম, সাবেক সম্পাদক কোহিনুর বেগম, নারী প্রগতির মৃনাল কান্তি চক্রবর্তী, কল্পনা মহানায়ক, মহিলা পরিষদের মোর্শেদা শিরীন চিশতি, মোহনগঞ্জ সমিতির ইকবাল হাসান, নিহত কিশারী গৃহকর্মী মারুফার মা আকলিমা, সাহিত্য সমাজের সাইফুল্লা এমরান, মো. তোফায়েল খান, মীর্জা হৃদয় সাগর, শিল্পী ভট্টাচার্য প্রমুখ। বক্তারা সিলেট, নোয়াখালীসহ সারাদেশের ধর্ষণ ও হত্যায় দোষীদের সর্বোচ্চ এবং একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
6
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'জাতীয় ঐক্য কাকে বলে? যখন সমস্ত দল এক হয়ে যায়, তাকে জাতীয় ঐক্য বলে। আওয়ামী লীগ ও ১৪ দলের মতো বড় দল বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় কীভাবে?' তিনি বলেন, 'নীতিহীন নেতাদের মানুষ পছন্দ করে না। কিছুদিন পর দেখবেন বি. চৌধুরী ময়মনসিংহে আর ড. কামাল হোসেন থাইল্যান্ডে।'আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এই অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর আলোচনা সভায় সভাপতিত্ব করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। পরে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সভাপতিত্ব করেন।তোফায়েল আহমেদ বলেন, 'দলছুট ও নীতিহীন নেতাকে মানুষ পছন্দ করে না। ড. কামাল হোসেন আওয়ামী লীগ করেছেন। বঙ্গবন্ধুর আসন থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। পরে আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে নির্বাচন করে জিততে পারেননি। তিনি বলেন, কিছুদিন পর দেখবেন জাতীয় ঐক্যের একেক জন একেকটা বলবে।' বিএনপির উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে একটি দেউলিয়াপনা দল। দলটির দলীয় প্রধান কারাগারে, তাঁর ছেলে বিদেশে পলাতক। এমন একটি দল, যেখানে একজনের সঙ্গে আরেকজনের মিল নেই। এ সময় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে যেকোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবে এ দেশেও শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'সাম্প্রদায়িক অপশক্তির একটিই টার্গেট, সেটি হচ্ছে শেখ হাসিনাকে হটানো। সব ষড়যন্ত্র এই একজনকে ঘিরে। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।' ওবায়দুল কাদের বলেন, 'বাংলাদেশে সাম্প্রদায়িকতার অশুভ শক্তির যে বিষবৃক্ষ, শাখা-প্রশাখা আজকে বিস্তার করেছে, এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে আগামী ডিসেম্বরের নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে বাংলাদেশকে সাম্প্রদায়িকতামুক্ত ও অশুভ শক্তির করাল গ্রাস থেকে মুক্ত করতে হবে।' তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করবে না। দেশের শান্তি যারা বিনষ্ট করবে, যারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা জিম্মি রেখে মাঠ দখল ও ঢাকা অচল করার চিন্তা করে, তাদের জনগণই অচল করে দেবে।' সভাপতির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, 'সারা বিশ্বে যেভাবে নির্বাচন হয়, সেভাবে এ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা অপশক্তিকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়, তাদের স্বপ্ন পূরণ হবে না। সব অপশক্তিকে পরাজিত করে আবারও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে।' প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও জয়ী করার জন্য তিনি নেতা-কর্মীদের শপথ নিতে বলেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সভাপতি মোজাফ্ফর হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
9
জি এম কাদেরকে আবারও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্রেসিডেন্ট পার্কের বাসভবনে রংপুর সিটি করপোরেশনের মেয়ের মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা দেখা করতে গেলে দলের চেয়ারম্যান জিএম কাদেরের পুনর্বহালপত্রে স্বাক্ষর করেন। পরে গণমাধ্যমে এ বিষয়ে বিবৃতি পাঠান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি তাকে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন।
6
ডেল্টা, ওমিক্রনসহ যে কোন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সক্ষম অর্থাৎ 'এন৯৫' টাইপের মাস্ক বিনামূল্যে বিতরণের কর্মসূচি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ১৮ জানুয়ারি মঙ্গলবার ইউএস সিনেটে করোনা মহামারি প্রতিরোধ সম্পর্কিত এক শুনানিতে অংশ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য এবং মানবিক সহায়তা বিষয়ক সহকারি মন্ত্রী ডোন ও'কনেল বলেছেন, ওমিক্রনে ভীতি বেড়েছে সর্বত্র। বর্তমানে কাপড়ের মাস্ক ওমিক্রন সংক্রমণে তেমন একটা ভূমিকা রাখতে পারছে না বলে স্বাস্থ্য বিজ্ঞানীরা মনে করছেন। এজন্য অত্যন্ত উঁচু মানের এবং নিরাপদ হিসেবে বিবেচিত এন৯৫ মাস্ক বিনামূল্যে বিতরণের পরিকল্পনা নেয়া হয়েছে। অভ্যন্তরীণ ১২টি কোম্পানির সাথে ফেডারেল প্রশাসনের চুক্তি অনুযায়ী শীঘ্রই ৭৩৭ মিলিয়ন (৭৩ কোটি ৭০ লাখ) এন৯৫ মাস্ক পাওয়া যাবে। সেগুলো সর্বসাধারণের মধ্যে বিতরণের প্রক্রিয়া শুরু করা হবে। সহজেই মানুষ তা পাবেন বলেও উল্লেখ করেছেন বাইডেনের এই মন্ত্রী। উল্লেখ্য, ওমিক্রনের সংক্রমিত হওয়ার হার অস্বাভাবিকভাবে বেড়েছে। শিশু থেকে তরুণ-তরুণীরাও আক্রান্ত হচ্ছে। এজন্য বাইডেন প্রশাসনও উদ্বিগ্ন। বিনামূল্যে বিপুলসংখ্যক মাস্ক বিতরণের এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা হোয়াইট হাউজ থেকে বুধবার অপরাহ্নে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর রাত) আসতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে বলা হয়েছে। এগুলো ব্যাপকভাবে বিতরণের সময়েই বর্তমানে কাপড়ের মাস্ক ব্যবহার একেবারেই কমে আসবে বলে চিকিৎসা বিজ্ঞানীরা মনে করছেন। কারণ, কাপড়ের মাস্ত ওমিক্রনের মত অত্যন্ত দ্রুত সংক্রমিত হওয়াকে ঠেকাতে পারছে না। বাইডেনের ট্র্যানজিশন টিমে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এমন কয়েকজন কয়েকদিন থেকেই হোয়াইট হাউজের সাথে এ নিয়ে শলাপরামর্শ করছিলেন। এন৯৫ মাস্ক সহজে পাওয়া গেলে ওমিক্রনসহ আরও ভয়ংকর ধরনের করোনার সংক্রমণ রোধ করা সম্ভব বলে তারা জোরালোভাবে উল্লেখ করেন। অবশেষে তাদের পরামর্শকেই গুরুত্ব দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন বিনামূল্যে এন৯৫ মাস্ক বিতরণের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। বিডি প্রতিদিন/ফারজানা
4
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদের কাছে ক্ষমা চাইলেন প্রয়াত এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রায় নিস্তেজ অবস্থায় থাকা ৭৮ বছর বয়সী রওশনকে রবিবার দেখতে গিয়ে তাকে ছুঁয়ে বিদিশা ক্ষমা চান। পুত্র এরিক ও 'হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট'এর চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ এ সময় বিদিশার সঙ্গে ছিলেন। এছাড়াও পার্টির যুগ্ম মহাসচিব কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান সিরাজ, মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমান ও প্রচার প্রকাশনা সম্পাদক নাফিজ মাহবুব উপস্থিত ছিলেন। বিদিশা এরশাদ, এরিক ও কাজী মামুন আইসিউর ভেতরে যান এবং রওশন এরশাদের বেডের পাশে দাঁড়িয়ে তাঁর স্বাস্থ্যের সব শেষ অবস্থার খোঁজ নেন। এসময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। পল্লীবন্ধুপুত্র এরিক ও বিদিশা এরশাদ কান্নায় ভেঙ্গে পড়েন। তারা দু হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন। মানসিকভাবে প্রস্তুত না থাকায় এমন পরিস্থিতিতে উপস্থিত শীর্ষনেতারও ভেঙ্গে পড়েন। এসময় উপস্থিত সবাই দোয়া মোনাজাতে অংশ নেন। বিদিশা বলেন, তিনি রওশনের শয্যার সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। তখন তার চোখ গড়িয়ে অশ্রু ঝরছে। বার্ধক্যসহ নানা জটিলতায় জীবন সংকটে থাকা রওশনের শয্যার সামনে দাঁড়িয়ে তার সুস্থতা কামনায় এরিক ও কাজী মামুনকে নিয়ে দোয়া পড়ে মোনাজাত করেন বিদিশা। অশ্রুসজল বিদিশা বলেন, প্রথমে এরিক ওনাকে (রওশনকে) স্পর্শ করে বলেন- মা, আমি এসেছি। রওশন এরশাদ চোখ মেললেন, কিন্তু কথা বলার মতো শক্তি নেই, শুধু ক্ষীণ কণ্ঠে একটি শব্দ উচ্চারণের চেষ্টা করলেন, কিন্তু শব্দটি অত্যন্ত অস্পষ্ট।' বিদিশা বলেন, পরে আমি ওনাকে ছুঁয়ে বললাম- আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি চিন্তা করবেন না, সাদ (রওশন পুত্র রাহ্গীর আল মাহি সাদ এরশাদ) আমারও সন্তান, আমি ওকে দেখে রাখবো। তিনি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন আর কাঁদলেন। পরে বাইরে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। তিনি বলেন, রওশন ম্যাডামকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। উনি খুব কষ্ট পাচ্ছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুন। বেগম রওশন এরশাদের বর্তমান স্বাস্থ্যগত অবস্থা আগের তুলনায় ভাল। এখন অনেকটাই স্বাভাবিক। নড়াচড়াও করছেন। তবে চিকিৎসকদের বক্তব্য বেগম রওশন এরশাদের শারীরিক জটিলতা অনেক দিনের। কাজী মামুন আরও জানান, এখন বাকীটা আল্লাহর হাতে। আল্লাহ চানতো সবার দোয়ায় বিরোধী দলীয় নেতা পুরোপুরি সুস্থ হয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরবেন এমনটা প্রত্যাশা সবার। গত ১৪ আগস্ট থেকে সিএমএইচে চিকিৎসাধীন রওশন এরশাদ।
6
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তাঁর এই সফরের আগেই গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে আশ্বস্ত করে বললেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দেবে না যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপি জানায়, গত সোমবার বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন। এ সময় বাইডেন তাঁকে কথা দেন। বলেন, তাঁর ক্ষমতার মেয়াদে ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবেন না। বাইডেনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের রিভলিন বলেন, ইরান নিয়ে বাইডেনের প্রতিশ্রুতিতে তিনি অত্যন্ত সন্তুষ্ট। রিভলিন আরও বলেন, 'ইসরায়েল ও ওয়াশিংটনকে অবশ্যই সহযোগিতার ভিত্তিতে চলতে হবে।' বাইডেন তাঁর বিবৃতিতে কংগ্রেসে তাঁর সমালোচকদের মন্তব্য উড়িয়ে দেন। বাইডেন ক্ষমতায় আসার পর গত ফেব্রুয়ারিতে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। সেই হামলায় অন্তত ২০ জন নিহত হন। কংগ্রেসের অনুমতি না নিয়ে এমন হামলার নির্দেশ প্রদানের জন্য বাইডেনের ওপর ডেমোক্র্যাট আইনপ্রণেতারাই ক্ষুব্ধ হয়েছেন। তবে বাইডেন বলেছেন, 'আমার নির্দেশ দেওয়ার এই কর্তৃত্ব রয়েছে।' গত জানুয়ারিতে ট্রাম্পকে হটিয়ে বাইডেন ক্ষমতায় আসার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। তবে ট্রাম্প ঘনিষ্ঠ নেতানিয়াহু ক্ষমতা হারানোর পর নাফতালির নতুন সরকার গঠিত হলে আবার সম্পর্কের দরজা খুলে গেছে। নাফতালি শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, 'বাইডেন-রিভলিনের বৈঠক সুরক্ষা এবং স্থিতিশীলতার জন্য আমাদের সম্পর্কের শক্তিকে প্রতিফলিত করে।' গত রোববার ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে রোমের এক বৈঠকে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা নিয়ে উদ্বেগে রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে আরও বেশি সহযোগিতার প্রতিশ্রুতি দেন। নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের রিপাবলিকান দলের ঘনিষ্ঠতার বিষয়টি উল্লেখ করে লাপিদ বলেন, 'গত কয়েক বছরে আমরা কিছু ভুল করেছি। আমরা একত্রে সেসব ভুল শোধরাব।'
3
এশিয়ার অন্যতম ধনী ব্যক্তির নাম এবার নয়া তালিকায়। বিশ্বের সেরা দশ ধনীর তালিকায় জায়গা করে নিলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানী। ওর্যাকল কর্পোরেশনের ল্যারি এলিসন বা ফ্রান্সের ফ্রাসোয়াঁ বেটেনকোর্ট মায়ার্সকে টপকে এই মুহূর্তে বিশ্বের ৯ম ধনী ব্যক্তি মুকেশ। এবারই প্রথম বারের মতো এ তারিকায় স্থান হলো কোন ভারতীয়ের। এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়োনেয়ার্স ইনডেক্স। এই বিলিয়োনেয়ার্স ক্লাবে মুকেশের সঙ্গী হিসাবে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, বিল গেটস বা ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মতো ধনকুবেররা। লকডাউনে দেশের অর্থনীতি বেহাল হলেও ক্রমশই ফুলেফেঁপে উঠেছে মুকেশ আম্বানীর কোষাগার। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারের সংস্থায় মাত্র ছ'সপ্তাহেই এসেছে সাত-সাতটি আকর্ষণীয় চুক্তি। যার ফলে আগামী মার্চের আগে, অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণের সময়সীমার বহু আগেই মিটিয়ে ফেলেছে সংস্থার যাবতীয় ঋণ। ফলে এশিয়া থেকে একমাত্র ভারতীয় হিসাবে বিশ্বের সেরা দশ জন ধনীর মধ্যে ঢুকে পড়লেন মুকেশ অম্বানী। শুধুমাত্র সংখ্যার হিসাবেও চোখ কপালে তোলার মতো সম্পদ রয়েছে সম্পদ রয়েছে মুকেশের সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কোষাগারে। সংস্থার নিট সম্পদ এই মুহূর্তে ৬ হাজার ৪৫০ কোটি ডলার। যার ফলে এশিয়া থেকে একমাত্র ভারতীয় হিসাবে বিশ্বের সেরা দশ ধনীর তালিকায় স্থান করে নিলেন মুকেশ। রিলায়্যান্স-এ ৪২ শতাংশ শেয়ারের মালিক মুকেশ আম্বানী গত দু'মাসে একের পর এক চুক্তি করেছেন বিশ্বের বড় বড় সংস্থার সঙ্গে। এর সবকটি হয়েছে তাঁর মালিকানাধীন জিয়ো প্ল্যাটফর্মের ডিজিটাল ব্যবসার হাত ধরে। লকডাউনের ফলে দেশীয় অর্থনীতির বেহাল দশার প্রভাব পড়েছে তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যেও। করোনা-সঙ্কটের জেরে বিশ্ববাজারে তেলের চাহিদা কমেছে, বিক্রিও তলানিতে ঠেকেছে। তার ধাক্কা লেগেছে রিলায়্যান্সের তেল ব্যবসাতেও। তবে তেল-ব্যবসায় লোকসান হলেও ডিজিটাল প্ল্যাটফর্মের দাহিদাকে কাজে লাগিয়েছেন মুকেশ। গত দু'মাসে মূলত জিয়োর মাধ্যমেই মুনাফা কামিয়েছেন ৬৩ বছরের মুকেশ। জিয়োকে হাতিয়ার করেই বাজিমাত করেছেন তিনি। লকডাউনের মধ্যেই একে একে ফেসবুক, কেকেআর, ভিস্তা, সিলভার লেক-সহ একাধিক আন্তর্জাতিক প্রযুক্তি ও লগ্নিকারী সংস্থার বিপুল লগ্নি এসেছে তাঁর সংস্থায়। জিয়ো প্ল্যাটফর্মের প্রায় ২৫ শতাংশ অংশীদারি বিক্রি করে মাত্র দু'মাসেই ১.১৫ লক্ষ কোটি ঘরে তুলেছেন মুকেশ। জওহরলাল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইকনমিক স্টাডিজ অ্যান্ড প্ল্যানিং-এর প্রধান জয়তী ঘোষ বলেন, "কোভিড-১৯ ঠেকাতে লকডাউনের জেরে যখন ভারতের অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছে, সে সময় অম্বানীর সংস্থাগুলি বিশেষ করে টেলিকম জায়ান্ট জিয়ো সমৃদ্ধ হয়েছে। সেই সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পদেও যথেষ্ট বাড়বাড়ন্ত হয়েছে।" আগের সংবাদ পড়তে ক্লিক করুন..
3
এই তো গত আগস্টেই অলিম্পিকে দ্বিতীয়বার সোনার পদক জিতেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপও নিশ্চিত করেছে তারা। ১৫ ম্যাচ খেলে এখনো অপরাজিত তিতের শিষ্যরা।আগের দশকে সবচেয়ে বেশি শিরোপা ও পদক জেতা দলটির নামও ব্রাজিল। তবু দেশটির ফুটবলারদের প্রতি এখন আর আগের মতো ভরসা রাখতে পারেন না ভক্তরা।কারণটাও অবশ্য অনুমেয়। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে শেষবার বিশ্বকাপ জিতেছিল দুই দশক আগে! রোনালদো নাজারিও, রিভালদো, রোনালদিনহো, কাফু, কাকা, রবার্তো কার্লোসদের মতো কিংবদন্তিদের হাত ধরে ২০০২ সালে বিশ্ব জয় করেছিল ব্রাজিল। এরপর দুটি প্রজন্ম পেরোতে চললেও 'হেক্সা-স্বপ্ন' অধরাই রয়ে গেছে।দেশকে এখনো ষষ্ঠ বিশ্বকাপ এনে দিতে পারায় নিজেদের দায় দেখছেন নেইমার জুনিয়র। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা ফরোয়ার্ড মনে করেন, ব্রাজিলের সমর্থকেরা এখন আর তাদের সেভাবে গুরুত্ব দেয় না। ক্রমেই খেলোয়াড়দের সঙ্গে দূরত্ব বাড়ছে ভক্তদের।'দ্য ফেনোমেনন' খ্যাত রোনালদোর পডকাস্টে (ফেনোমেনোস) আলাপচারিতায় জাতীয় দল নিয়ে নেইমার বলেছেন, 'আমাদের (ব্রাজিল জাতীয় দল) প্রতি সমর্থকদের আগের মতো আস্থা বা ভালোবাসা নেই। আমরা কি তাদের কাছে আর গুরুত্বপূর্ণ নই?' হতাশা প্রকাশ করে নেইমার আরও বলেছেন, 'ভক্তরা নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। জানি না কেন; তবে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ব্যাপারটি উপলব্ধি করছি। আমরা কখন-কোথায় খেলতে যাচ্ছি, সেটা নিয়েও মানুষের মধ্যে আগ্রহ নেই। এটা খুব দুঃখজনক।'ক্রীড়া বিষয়ক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, '২০২২ কাতার বিশ্বকাপটাই আমার শেষ সুযোগ।'পূর্বসূরি রোনালদোর পডকাস্টেও সেই স্বপ্ন পূরণের কথা বলেছেন তিনি, 'শৈশব থেকে আমার সবচেয়ে বড় স্বপ্ন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা। এর জন্য আমি সবকিছু করতে রাজি। ভক্তরা আবার ব্রাজিল দলকে সমর্থন করবে। আশা করি আমাদের প্রতি তাদের বিশ্বাস ফিরিয়ে আনতে পারব।'
12
বিএম ডিপোর অগ্নিকাণ্ডে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের ক্ষতি প্রায় হাজার কোটি টাকা। বিজিএমইএর করা তালিকায় প্রাথমিকভাবে ৭৩ মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, 'গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত আমাদের কাছে ৪৪টি রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠান তাদের ক্ষতির তালিকা জমা দিয়েছে। এতে প্রাথমিকভাবে বাংলাদেশি টাকায় প্রায় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।'সৈয়দ নজরুল ইসলাম বলেন, এটি তৈরি পোশাক শিল্পের জন্য বিশাল ধাক্কা। এ ধাক্কা কাটিয়ে উঠতে অনেক বেগ পেতে হবে।বিজিএমই সূত্র জানায়, বিএম ডিপোর অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষতির চেয়ে গার্মেন্টস মালিকেরা নানা প্রশাসনিক জটিলতায় পড়েছেন। একদিকে বন্ড সুবিধায় আনা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে তৈরি পোশাক রপ্তানি করতে না পারায় কাস্টমস বন্ডের মামলা খেতে হবে। বাংলাদেশ ব্যাংককে নানা কৈফিয়তের সম্মুখীন হতে হবে। এ ছাড়া বিশ্ববাজারে দেশের সুনাম ক্ষুণ্ন হবে। যা তৈরি পোশাক শিল্পের জন্য বিরাট চ্যালেঞ্জ।বিএম ডিপোতে বাংলাদেশ নিটওয়্যার মেনুফেকচার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) থেকে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে।
6
ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার সম্মানে কর্পোরেশনের প্রথা অনুযায়ী বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি) অফিস পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয় সমূহ বন্ধ থাকবে।
6
টিকা দেওয়ার হার বৃদ্ধি পাওয়ায় এবং সরকারি ত্রাণ তহবিল অর্থনীতির মধ্যে প্রবাহিত হতে শুরু করায় যা প্রত্যাশা করা হচ্ছিল, তার চেয়ে প্রবৃদ্ধির হার বেশি হবে যুক্তরাষ্ট্রে। নতুন এক পূর্বাভাসে এ আশার কথা বলছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গত ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ পূর্বাভাস দেয়, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ২ শতাংশ। এখন তারা বলছে, এই প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ পর্যন্ত হতে পারে। ফেড বলছে, চাকরির বাজারের পুনরুদ্ধারের দৃষ্টিভঙ্গি বেশ ইতিবাচক। সেই সঙ্গে এখনো সুদের হার বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। ২০২৩ সালের পরও ঋণের সুদের হার শূন্যের কাছাকাছি রাখার প্রত্যাশা করছে ফেড সদস্যরা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোমি পাওয়েল বলেছেন, ব্যাংক তার নীতিমালা পরিবর্তন করার আগে সম্পূর্ণ পুনরুদ্ধার দেখতে চায়, যাতে নীতিমালা অর্থনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। পাওয়েল বলেন, 'করোনার কারণে লাখো মানুষ কর্মহীন হয়ে পড়েন। মহামারির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতির সেবা ও আতিথেয়তার খাতগুলো। করোনার প্রভাব স্বল্প বেতনের শ্রমিকদের ওপর মারাত্মকভাবে পড়েছে। তবে আশার কথা হলো পুনরুদ্ধার সাধারণভাবে যে প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়ে আরও দ্রুতগতিতে এগোচ্ছে। যদিও আমরা এই ইতিবাচক পুনরুদ্ধারকে স্বাগত জানাই, তবে এখনই পুরোপুরি সন্তুষ্ট হওয়া উচিত নয়।' এর আগে জাতিসংঘের পূর্বাভাসে বলা হয়, ২০২১ সালে ৩ দশমিক ৪ শতাংশ বাড়বে মার্কিন অর্থনীতি। এদিকে গত বছরের শেষে কিছুটা ঘুরে দাঁড়ালেও চলতি বছরের শুরুতে এসে কর্মসংস্থান বৃদ্ধির হার কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রের। দেশটির শ্রম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নতুন বছরের প্রথম মাসে দেশটিতে মাত্র ৪৯ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। খুচরা দোকান, রেস্তোরাঁ, ক্যাসিনো, হোটেল-এসব খাতেই চাকরি বেশি হারিয়েছে। বেকারত্বের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৩ শতাংশে।
0
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মেডিকেলে করোনায় ২২৯ জন এবং উপসর্গ নিয়ে ৭৮৩ জনের মারা গিয়েছেন। এর আগে গতকাল দ্বিতীয় সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়।আজ বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।ডা. মুন বলেন, আইসিইউতে ২২ জনসহ করোনা ইউনিটে ৪৩০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১০৫৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৮৩ জন করোনা শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় চারজনসহ জেলায় করোনায় মারা গেছেন ১০৯ জন।
6
ইউক্রেন ইস্যুতে ভূ-রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে জলবায়ু খাতে অর্থায়ন বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি জার্মানি ও ফ্রান্সের উদ্দেশে দেশত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে পৃথক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সম্মেলনে অংশে নেওয়ার কথা রয়েছে তার। মিউনিখের নিরাপত্তা সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রী জার্মানি থেকে প্যারিস যাবেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
9
ঢাকা: আজ প্রখ্যাত সংগীত পরিচালক ও গায়ক রাহুল দেব বর্মনের জন্মদিন। ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত তিনি ২৯২টি হিন্দি সিনেমা এবং ৩১টি বাংলা সিনেমার সংগীত পরিচালনা করেছেন। রাহুলের জন্ম কলকাতায়। বাবা শচীন দেব বর্মন একজন খ্যাতিমান সংগীতজ্ঞ। মা মীরা দাশগুপ্তও ছিলেন গানের লোক। গীতিকার ছিলেন তিনি।রাহুল দেব বর্মনের জন্মদিনে তাঁকে নিয়ে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।একরাহুল দেব বর্মনের ডাকনাম পঞ্চম- এটা সবারই জানা। কিন্তু এ ডাকনামটি জন্মের কয়েকবছর পর রাখা হয়েছিল। প্রথমদিকে টুবলু বলেই ডাকতেন সবাই তাঁকে। এই নাম দিয়েছিলেন তাঁর ঠাকুমা।দুইতাঁর সুর করা প্রথম গান ছিল 'অ্যায় মেরি টোপি পলটকে আ'। এই গানটি পরে 'মিস্টার ফান্টুস' সিনেমায় ব্যবহার করেছিলেন বাহুল দেব বর্মনের বাবা শচীন দেব বর্মন। অবাক করা ব্যাপার হলো, রাহুল এই গানের সুর করেছিলেন মাত্র ৯ বছর বয়সে!তিনবাবা শচীন দেব বর্মন দেশের এত বড় সুরকার, তবুও রাহুল দেব বর্মন নিজের গুরু মানতেন আরেক কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীকে। চারতিনি সরোদ বাজানো শিখেছিলেন উস্তাদ আলি আকবর খানের কাছে। সমতা প্রসাদের কাছে শিখেছিলেন তবলা। এছাড়াও রাহুল দেব বর্মন খুব ভালো মাউথ অর্গান বাজাতে পারতেন।পাঁচতিনি এককভাবে প্রথম কোনো সিনেমায় সুর দেন 'ছোটে নবাব'-এ, ১৯৬১ সালে। এ সিনেমার পরিচালক মেহমুদ চেয়েছিলেন তাঁর বাবাকে দিয়ে সুর করাতে। কিন্তু শচীন দেব বর্মন জানিয়ে দেন যে, তাঁর হাতে সময় একেবারে নেই। উপায়ান্তর না দেখে রাহুল দেব বর্মনকে দায়িত্ব দেন পরিচালক। এভাবেই শুরু হয় সুরকার রাহুলের যাত্রা।
2
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা আগামী ১৪ জুলাই বগুড়া-১ আসনের উপনির্বাচন সম্পর্কে বলেছেন, ২ শতাংশ ভোট পড়লেও নির্বাচন গ্রহণযোগ্য হবে। তিনি আরো বলেন , সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে, বন্যা পরিস্থিতিতেও নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। শনিবার (১১ জুলাই) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন স্বাস্থ্যবিধি মেনে, ভোট গ্রহণ হবে। ভোটকেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী, বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আশরাফ আলী ভূঁইয়া, জেলা রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান শাহসহ নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ।
6
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। বিশেষ করে হাড়ের সমস্যায় ভোগেন প্রচুর মানুষ। তবে ইদানীংকালে অল্প বয়স্কদের মধ্যেও এই সমস্যা দেখা যাচ্ছে। হাড় মজবুত ও দৃঢ় রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে ক্যালসিয়াম, ফসফরাসসমৃদ্ধ ফল ও শাক-সবজি। খবর আনন্দবাজার পত্রিকার। কলা হজমে সহায়তা করে কলা। ম্যাগনেসিয়ামের অন্যতম উৎস কলা। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন। দাঁত ও হাড়কে সুস্থ রাখতে প্রতিদিন একটি করে কলা খাওয়া উচিত। পালং শাক ক্যালসিয়ামসমৃদ্ধ পালং শাক হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে। পালং শরীরের দৈনিক ক্যালসিয়ামের চাহিদার ২৫ শতাংশ পূরণ করে। ফাইবার সমৃদ্ধ এই শাকে প্রচুর আয়রনও আছে। বাদাম ম্যাগনেসিয়াম, ক্যালশিয়াম ও ফসফরাস সমৃদ্ধ বাদাম হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই ভাল। হাড় ও দাঁত শরীরের ৮৫ শতাংশ ফসফরাস ধারণ করে।
4
চীনের কয়েক দফার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ জন। স্থানীয় কর্মকর্তা ও ভূতত্ত্ববিদরা শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হেনেছে ইউনান প্রদেশে। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। আর শনিবার ভোরে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে, যা প্রথম ভূমিকম্পের প্রায় ১,০০০ কিলোমিটার উত্তরে মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে, এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
3
বলিউডে পা রেখেই একের পর এক চমক দেখিয়েই চলেছেন সাইফ আলী খান-অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। সম্প্রতি গুজব রটে মুম্বাইয়ের বুকে নতুন ফ্ল্যাট কিনেছেন 'সিম্বা' খ্যাত এই অভিনেত্রী। শোনা যায়, মা অমৃতা সিংকে ছেড়ে সারা তার এই নতুন বাসায় থাকতে শুরু করেছেন। তবে এসবই গুজব বলে উড়িয়ে দিয়েছেন সারা আলী খান। টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি সারা নিজের জন্য কেনা ফ্ল্যাটের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ফ্ল্যাটের ছবিও শেয়ার করেন। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, 'একটি নতুন শুরু।' সারার এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। এ ঘটনার পর বিষয়টি এত দ্রুত সবাই ভিন্নভাবে নিবে তা কখনই আশা করেন নি সারা। অবশেষে ভক্তদের সেই জল্পনার অবসান ঘটালেন সারা। এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সারা বলেন, ''আমি আমার মাকে ছেড়ে কোথাও যায়নি।ওসবই গুজব। সুতরাং মাকে ছাড়া অন্য কোথাও যাওয়ার প্রশ্নই আসে না।' গত বছর ডিসেম্বরে সারার পরপর দুটি ছবি 'কেদারনাথ' ও 'সিম্বা' মুক্তি পায়। আর এই দুটি ছবি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। দর্শক সারার অভিনয়ের প্রশংসা করেছেন।
2
রাজধানীর ধানমন্ডি এলাকায় ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে একাধিক ছিনতাইকারীকে আটকের পর নানা সূত্র ধরে উদ্ধার করা হয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোন। সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। গত ৩১ মে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়িটি। তখন গাড়ির গ্লাস খুলে আইফোনে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী তার আইফোনটি ছিনিয়ে নেয়। এ ঘটনার পরপরই 'পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা করেন। এ ঘটনার ৫০ দিন পর ফোনটি উদ্ধার করা সম্ভব হল। সাজ্জাদুর রহমান জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোনটি উদ্ধারের পর ফোন চোরাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ছগির, সুমন মিয়া, জাকির, আরিফ ও জীবন। সাজ্জাদুর রহমান বলেন, 'আরিফের ল্যাপটপে থাকা ছবির সূত্র ধরে মুঠোফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।' সাজ্জাদুর রহমান জানান, গত ১২ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকায় একজনের ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ মামলা তদন্ত করতে গিয়ে সগির ও সুমনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসা করে জাকির নামের একজনের নাম জানা যায়। জাকিরকে জিজ্ঞাসাবাদ করে আরিফের নাম জানা যায়। পরে আরিফকে গ্রেপ্তার করা হয়। আরিফের ল্যাপটপ অনুসন্ধান করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর মুঠোফোনের একটি ছবি পাওয়া যায়। পরে আরিফকে জিজ্ঞাসাবাদ করে জীবনের নাম পাওয়া যায়। আর জীবনকে গ্রেপ্তার করার পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চুরি হওয়া আইফোনটি উদ্ধার করা হয়। জীবনের কাছ থেকে আরও কয়েকটি চোরাই মোবাইল জব্দ করা হয়েছে। পরিকল্পনামন্ত্রীর মুঠোফোনটি কে ছিনতাই করেছিল, এমন প্রশ্নের তিনি বলেন, 'পরিকল্পনা মন্ত্রীর মুঠোফোনটি উদ্ধারের পর আমরা মিরপুর বিভাগের সঙ্গে যোগাযোগ করি। তারা জানিয়েছে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় একজনকে তারা গ্রেপ্তার করেছে। তবে তার বিস্তারিত পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তবে আমরা ধারণা করছি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুঠোফোন ছিনতাইয়ের সঙ্গে ছগির ও সুমন জড়িত ছিলেন।'
6