text
stringlengths
1
58.1k
label
int64
0
12
ভালুকা প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো.আসাদুজ্জামান সুমন বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকালে ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে ওই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। তবে সভাপতি পদে কামরুল হাসান পাঠান কামাল ও এম.এ মালেক খান উজ্জাল এবং কার্যকরী সদস্য পদে কামরুজ্জামান মানিক ও হাদিকুর রহমান হাদিস সমান সংখ্যক ভোট পাওয়ায় ওই দুই পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডি প্রতিদিন/হিমেল
6
ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা লাভের যে চেষ্টা করছে তার বিরোধিতা করেছে ওয়াশিংটন। কোনও মার্কিন কর্মকর্তার নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই বিরোধিতার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা 'স্পুৎনিক'। স্পুৎনিক জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প ভারতের এই আকাঙ্ক্ষার ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তাতে আপত্তি রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুই বছরের জন্য ভারতের পর্যায়ক্রমিক অস্থায়ী সদস্যপদের মেয়াদ শুরু হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ভারত এই প্রথম নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পেল। এছাড়া, জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এই নিয়ে ভারত অষ্টমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের অধিকারী হলো। বিডি প্রতিদিন/কালাম
3
যুক্তরাজ্য পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে তৃতীয়দফা সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দেশটিতে প্রায় ১০০ বছরের ইতিহাসে এই প্রথম ডিসেম্বর মাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১৭ সালে ৮ই জুন এবং ২০১৫ সালে ৭ই মে ভোটগ্রহণ হয়েছিল। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড জুড়ে থাকা ৬৫০ টি নির্বাচনী কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত। সাধারণ নির্বাচনের মতো এবারও ফার্স্ট পাস্ট পোস্ট সিস্টেমের অধীনে মোট ৬৫০ জন এমপি নির্বাচন করা হবে।এই পদ্ধতির আওতায়, একটি আসনে যে প্রার্থী সর্বাধিক ভোট অর্জন করেন, তিনিই এমপি নির্বাচিত হন। ২০১৭ সালে, নিউক্যাসল সেন্ট্রাল প্রথম কোন নির্বাচনী এলাকা যেখানে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টার মাথায় ফলাফল ঘোষণা করে। যুক্তরাজ্যে ঐতিহ্যগতভাবে প্রতি চার বা পাঁচ বছরে একবার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে, অক্টোবরে, এমপিরা দ্বিতীয় দফার নির্বাচনের পক্ষে ভোট দেন। ১৯৭৪ সালের পর এই প্রথম ব্রিটেনে শীতকালে নির্বাচন হল। সবশেষ ডিসেম্বরে নির্বাচন হয়েছিল ১৯২৩ সাল। ব্রিটেনের আইনানুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সের যে কোন ব্রিটিশ নাগরিক, কমনওয়েলথ নাগরিক বা আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের নাগরিক, যারা কিনা ভোট দেয়ার জন্য নাম নিবন্ধন করেছেন, তারা ভোট দেওয়ার জন্য উপযুক্ত। তবে একজন ভোটার একজন প্রার্থীকে ভোট দিতে পারবেন, না হলে ব্যালট বাতিল হয়ে যাবে। এরইমধ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন তার ভোট দিয়েছেন - তিনি কুকুর ডিলিনকে সাথে নিয়ে ওয়েস্টমিনস্টারের একটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। লেবার পার্টির নেতা জেরেমি করবিন, লিবারেল ডেমোক্র্যাট নেতা জো সুইনসন, এসএনপি নেতা নিকোলা স্টারজন, গ্রিন পার্টির সহ-নেতা জোনাথন বার্টলে এবং প্লেইড সিমরুর নেতা অ্যাডাম প্রাইস সকলেই ভোটকেন্দ্রে আসবেন বলে আশা করা হচ্ছে। ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফ্যারাজ ডাক ভোটের মাধ্যমে তার ভোট দিয়েছেন। ভোট গ্রহণকে সামনে রেখে, নির্বাচনী পর্যবেক্ষকরা ভোটারদের মনে করিয়ে দিয়েছেন যে ভোটকেন্দ্রগুলোর ভেতরে সেলফি এবং কোন ধরণের ছবি তোলার কোন অনুমতি নেই এবং এতে আইনের লঙ্ঘন হতে পারে। ইতিমধ্যে অনেকে তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে ডাকের মাধ্যমে ভোট দিয়েছেন - দু'বছর আগে ৭০ লাখেরও বেশি মানুষ ডাকের মাধ্যমে ভোট দিয়েছিল। যারা একটি ডাক ভোটের জন্য আবেদন করেছেন এবং যেটা এখনও তাদের নির্বাচনী অফিসে ফেরত দেওয়া হয়নি তাদেরকে সেটা অবশ্যই স্থানীয় সময় রাত ১০টার মধ্যে করতে হবে। অন্যথায়, তারা পোল বন্ধ হওয়ার আগ মুহূর্তে এটি তাদের স্থানীয় ভোটকেন্দ্রে হস্তান্তর করতে পারে। বিবিসির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভোটের দিন বৃহস্পতিবার ব্রিটেনের বেশিরভাগ অঞ্চলের আবহাওয়া কিছুটা আর্দ্র থাকবে, এডিনবরায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস, কার্ডিফে নয় ডিগ্রী সেলসিয়াস, বেলফাস্টে সাত ডিগ্রী সেলসিয়াস এবং লন্ডনে আট ডিগ্রী সেলসিয়াস থাকবে।-বিবিসি বিডি প্রতিদিন/আরাফাত
3
আবুধাবিতে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। পিঠের চোটের সতর্কতা হিসেবে এই প্রস্তুতি ম্যাচেও খেলছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে আজও দলের নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।আইপিএলে টানা খেলার মধ্যে থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকেও। ওমান 'এ' দলের বিপক্ষে এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। বিশ্রামে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। তবে খেলাটি কোনো টিভিতেই সম্প্রচার না করায় দেখতে পারছেন না দর্শকেরা। বাংলাদেশ একাদশ:নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।শ্রীলঙ্কা একাদশ:কুশল পেরেরা, পাথুম নিশানকা, দীনেশ চান্দিমাল, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, মাহিশ থিকশানা।
12
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যার ঘটনায় মাদারীপুরে মামলা হয়েছে। লিবিয়ায় নিখোঁজ জুয়েলের বাবা রাজ্জাক হাওলাদার বাদী হয়ে দালাল জুলহাস সরদারসহ ৪ জনের নামে মানব পাচার আইনে রাজৈর থানায় মামলাটি দায়ের করেছেন। জানা গেছে, লিবিয়ায় গুলিতে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে মাদারীপুরেরই ১১ জন। ফলে লিবিয়ায় এই ঘটনার খবর শুনে শুক্রবার বেলা ১১টার দিকে বাংলাদেশি দালাল রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের মজিদ শেখের ছেলে জুলহাস সরদারের বাড়িতে হামলা করেন নিখোঁজ যুবকদের অভিভাবক ও এলাকাবাসী। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। একই গ্রামের নিখোঁজ মানিক হাওলাদারের পিতা শাহ আলম হাওলাদার বলেন, "আমার ছেলে মানিককে লিবিয়া নেওয়ার কথা বলে দালাল জুলহাস সরদার আমার কাছ থেকে প্রথমে ৪ লাখ টাকা নিয়েছে। পরে ছেলেকে বেনগাজী আটকে রেখে ভয়েজ রেকর্ডের মাধ্যমে ১০ লাখ টাকা দাবি করে। আমি আমার ছেলেকে আনতে জুলহাসের বাড়ি গিয়ে টাকা দিয়ে আসি। এই ঘটনায় রবিবার রাজৈর থানায় জুলহাসসহ ৪ জনকে আসামি করে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজৈর থানার ওসি শওকত জাহান বলেন, 'লিবিয়ায় লোক নেয়া দালাল রাজৈরের জুলহাস সরদারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে করোনা সাসপেক্ট হওয়ায় জুলহাস সরদার মাদারীপুর সদর হসাপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন। বিডি প্রতিদিন/এনায়েত করিম
6
শরীয়তপুরের গোসাইরহাটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সে জন্য প্রার্থী ও ভোটারদের সতর্ক করেছেন গোসাইরহাট থানার নতুন ওসি মাহাবুব আলম।সম্প্রসারিত বিট পুলিশিংয়ের ব্যানারে গতকাল শনিবার কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচনের লক্ষ্যে প্রার্থী ও ভোটারদের নিয়ে ওই সভার আয়োজন করে স্থানীয় পুলিশ।গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভায় সভাপতিত্ব করেন কোদালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম কাজী।প্রধান অতিথি তাঁর বক্তব্যে হুঁশিয়ার করে বলেন, 'আপনাদের সবার সুবিধার কথা বিবেচনা করে ইউপি নির্বাচন এখানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সবাইকে নির্বাচন করার সুযোগ করে দেওয়া হয়েছে। কেউ কোনো পেশিশক্তি ব্যবহার করার চেষ্টা করবেন না। কোনো বহিরাগত লোক এসে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তাহলে শক্ত হাতে তা দমন করা হবে।'
6
নাটোরে রমজান মাস উপলক্ষ্যে 'আলোর ফেরিওয়ালা' কার্যক্রমের আওতায় দ্রুততার সাথে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান ও অভিযোগ সমাধানে কাজ শুরু করেছে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি-০২। রোববার সকাল থেকে সমিতিভূক্ত নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের অংশ হিসাবে সমিতি প্রাঙ্গণ থেকে ৬৫টি ফেরিওয়ালা ভ্যানের শোভাযাত্রা সহযোগে কার্যক্রমের সূচনা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর জেনারেল ম্যানেজার মোমিনুল ইসলাম ও সহকারী জেনারেল ম্যানেজার গোলাম ইখতিয়ার সহ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা। বিডি-প্রতিদিন/শফিক
6
বাংলাদেশে করোনাভাইরাস মহামারী কতদিন থাকতে পারে, সে বিষয়ে বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। এর ব্যাখ্যা দিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বক্তব্যের স্ক্রিপ্টটি দ্রুততার সঙ্গে তৈরি করায় মহাপরিচালক সেটি ভালো করে পরীক্ষা করার সুযোগ পাননি।ওই স্ক্রিপ্ট পড়েই বৃহস্পতিবার তিনি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বক্তব্য দেন। পরবর্তীতে তিনি বুঝতে পারেন ওই বক্তব্যে অস্পষ্টতা তৈরি হতে পারে। তাই পরে প্রেস বিজ্ঞপ্তি আকারে পাঠানো স্বাস্থ্য বুলেটিনে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়। সেখানে তিনি আগের বক্তব্য থেকে সরে আসেননি। বরং কেন করোনাভাইরাসের প্রাদুর্ভাব দুই-তিন বছর স্থায়ী হতে পারে- সে বিষয়টি আরও স্পষ্ট করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে হাজির হয়ে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, করোনা পরিস্থিতি এক, দুই বা তিন মাসে শেষ হচ্ছে না। এটি দুই থেকে তিন বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। যদিও সংক্রমণের মাত্রা উচ্চহারে নাও থাকতে পারে।' শুক্রবার তার ওই বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী ও সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখারা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে, তখন করোনার আয়ুষ্কাল নিয়ে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কোনো কর্মকর্তার অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে।' এ ধরনের 'সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন' বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। এর কয়েক ঘণ্টা পর পাঠানো এ সংবাদবিজ্ঞপ্তিতে মহাপরিচালকের 'দুঃখ প্রকাশের' উল্লেখ করে তার বক্তব্যের ব্যাখ্যা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, মহাপরিচালকের যে বক্তব্যটি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে, সে বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে ব্যাখ্যা করা হয়েছিল, যাতে গণমাধ্যম বিষয়টি বুঝতে পারে। প্রেস রিলিজে ডা. আবুল কালাম আজাদের বক্তব্যের ব্যাখ্যা করে বলা হয়, 'বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় ও বিশ্বের স্বাস্থ্য বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী করোনা পরিস্থিতি সারাবিশ্বে এক, দুই বা তিন মাসে শেষ হচ্ছে না। একটি সফল টিকা আবিষ্কার ও পর্যাপ্ত জনগোষ্ঠীর মধ্যে সফল প্রয়োগ না হওয়া পর্যন্ত দেশগুলোতে করোনার অস্তিত্ব থাকবে। ফলে এটি এক বছরের বেশি, এমনকি দুই-তিন বছর বা এরও বেশি সময় স্থায়ী হতে পারে। ব্যাখ্যায় আরও বলা হয়, 'বিশ্বব্যাপী অর্জিত অভিজ্ঞতা ও বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কিছুকাল পরে বাংলাদেশে করোনা সংক্রমণের উচ্চহার কমে আসতে পারে। কিন্তু করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করলে অনেক লুক্কায়িত এবং মৃদু কেসও শনাক্ত হবে। সেক্ষেত্রে সংক্রমিত ব্যক্তির সংখ্যায় পরিবর্তন দৃষ্টিগোচর নাও হতে পারে।' বৃহস্পতিবারের বুলেটিনে মহাপরিচালক করোনা মহামারী প্রতিরোধে সরকারের নেওয়া উদ্যোগের কথাও যে তুলে বিশদভাবে ধরেছিলেন তাও সংবাদ বিজ্ঞপ্তিতে সবিস্তারের তুলে ধরা হয়।
6
দিনাজপুরের নবাবগঞ্জে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাজারে পেঁয়াজের অস্বাভাবিক ভাবে মুল্য বৃদ্ধি পায়। ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । সকালে উপজেলা সদরে পেঁয়াজের ৩ বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী ভূমি কমিশনার আল মামুন জানান, স্থানীয় পেঁয়াজ বিক্রেতারা ৪০ টাকার পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । সেখানে তিন পেঁয়াজ বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। উপস্থিত সেখানে ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়।
6
বাংলাদেশে সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের রাজনৈতিক সংলাপ চলছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের রাজনৈতিক সংলাপ শুরু হয়। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইন্সটিটিউটের ভিত্তি প্রস্তর ভার্চ্যুয়ালি স্থাপন করবেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। বুধবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
6
মধ্যপ্রাচ্যের সুয়েজ উপসাগর অঞ্চলে বিশাল তেলখনি আবিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ড্রাগন অয়েল কোম্পানি। এটা গত ২০ বছরের মধ্যে এ অঞ্চলেআবিষ্কৃত সবচেয়ে বড় তেলখনি। মিসরের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মিসরের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয় বলেছে, এ তেলখনিতে ১০০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল আছে। মিসর-২০২২ সম্মেলনের সাইডলাইনে হওয়া এক বৈঠকে পর এ বিষয়টি নিশ্চিত করা হয় যে মধ্যপ্রাচ্যের সুয়েজ উপসাগরে বিশাল তেলখনি আবিষ্কার করা হয়েছে। ওই বৈঠকে মিসরের পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ মন্ত্রী তারেক এল মোল্লা ও ড্রাগন অয়েল কোম্পানির নির্বাহী পরিচালক আলি আল-জারওয়ান উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি গ্রুপের (ই্এনওসি) সহায়ক প্রতিষ্ঠান হলো ড্রাগন অয়েল কোম্পানি। ২০১৯ সালে এ কোম্পানিটি ইজিপ্সিয়ান বিপির সকল সম্পদ কিনে নেয়। সূত্র : আনাদোলু এজেন্সি
3
গাজীপুরের কালীগঞ্জ পৌর শহর পরিচ্ছন্ন রাখতে আশরাফুল হক সোহেল (৩৯) নামের এক ব্যবসায়ী নিয়েছেন ব্যতিক্রমধর্মী উদ্যোগ। তিনি নিজ খরচে পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাট, বাজার, মসজিদ-মাদ্রাসা, সরকারী-বেসরকারী অফিস ভবনের সামনে স্থাপন করেছেন ময়লা ফেলার প্লাস্টিক ড্রাম। আর তাতে লেখা ''নির্দিষ্টস্থানে ময়লা ফেলুন, পরিচ্ছন্ন কালীগঞ্জ গড়ুন''। আশরাফুল হক সোহেল কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামের মাজহারুল হক সুরুজের ছেলে। সোহেলের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ স্থানীয়ভাবেও বেশ সাড়া পড়েছে, ভাসছেন প্রসংশা বন্যায়। তবে নিজ উদ্যোগে ময়লা ফেলার প্লাস্টিকের ড্রাম স্থাপন করলেও ড্রামে ফেলানো সেই ময়লা প্রতিদিন পৌরসভার গাড়ি এসে তুলে নিয়ে যাচ্ছে। সরেজমিনে কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, পৌর শহর পরিচ্ছন্ন রাখতে সোহেল পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাট, বাজার, মসজিদ-মাদ্রাসা, সরকারী-বেসরকারী অফিস ভবনের সামনে ময়লা ফেলার প্লাস্টিক ড্রাম স্থাপন করেছেন। আর সেখানে স্থানীয়রা ওই ড্রামগুলোতে ময়লা ফেলে তার ''নির্দিষ্টস্থানে ময়লা ফেলুন, পরিচ্ছন্ন কালীগঞ্জ গড়ুন'' স্লোগানকে সার্থক করছেন। এ ব্যাপারে কথা হয় স্থানীয় কয়েকজন ব্যবসায়ির সাথে। নিজের পকেটের টাকা খরচ করে শহর পরিচ্ছন্ন করার সোহেলের উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন। পাশাপাশি কালীগঞ্জ পৌরসভার মেয়রকেও ধন্যবাদ জানিয়েছেন প্রতিদিন গাড়ি দিয়ে সেই ময়লা অপসারণের জন্য। বিষয়টি নিয়ে কথা হয় শহর পরিচ্ছন্ন রাখার উদ্যোক্তা আশরাফুল হক সোহেলের সাথে। তিনি প্রতিবেদককে জানান, কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্নস্থানে এই পর্যন্ত ৩০টি প্লাস্টিকের ড্রাম স্থাপন করা হয়েছে। এছাড়াও স্থানীয়দের প্রয়োজনের ভিত্তিতে চাহিদা অনুযায়ী পৌর শহরের বিভিন্ন স্থানেও দেওয়া হচ্ছে প্লাস্টিকের ড্রাম। পর্যায়ক্রমে আরো স্থান বৃদ্ধি করা হবে। কারণ এই উদ্যোগটা চলমান প্রক্রিয়া। তবে তার এ কাজে সহযোগিতার জন্য পৌরসভার মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন। কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান বলেন, প্রতিটি মানুষকে সমাজে বেঁচে থাকতে হলে কিছু দায়বদ্ধতা থাকে। সোহেলও সামাজিক মানুষ হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে শহর পরিষ্কারে এগিয়ে এসেছেন। বর্তমানে নিজের দায়বদ্ধতা থেকে এগিয়ে আসে এমন লোকের সংখ্যা খুবই কম। পৌর এলাকার প্রতিটি মানুষ সোহেলের স্লোগানের সাথে একাত্ম হয়ে নির্দিষ্টস্থানে ময়লা-আবর্জনা ফেলে পরিচ্ছন্ন কালীগঞ্জ পৌরসভা গড়ে তুলে তার প্রয়াসকে সফল করতে হবে।
6
পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। আজ রোববার সকাল ১১টায় শহরের মধ্য চাঁদকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করে জানান, সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। পুলিশ গিয়ে উপস্থিত নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সম্মেলনস্থলে গিয়ে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে। এতে পণ্ড হয়ে যায় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে সম্মেলন করার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। এর পরেও তাঁরা কার্যালয়ে আসলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। কারা কার্যালয় ভাঙচুর করেছে, তা পুলিশের জানা নেই বলে জানান তিনি। ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে অফিস ভাঙচুর হতে পারে। যুবলীগ বা ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এ ঘটনায় জড়িত নয়। যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত।
6
বেসরকারি খাতের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সালমান এফ রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।সালমান এফ রহমান বলেন, জেলা প্রশাসকদের অনুরোধ করেছি, বেসরকারি খাতের সঙ্গে যেন তাদের ইন্টারঅ্যাকশন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে ডেলটা প্ল্যানসহ লক্ষ্যমাত্রা দিয়েছেন। এগুলো বাস্তবায়নের জন্য মূল শক্তি হল বেসরকারি খাত।ডিসিদের অভিনন্দন জানিয়ে সালমান এফ রহমান বলেন, আগে পাকিস্তান আমলে মানসিকতা ছিল তারা শাসক। এখন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। সবাই মনে করেন এখন সেবা দেওয়া দরকার।
9
ডা. এস এম কবির হাসান, বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনি। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে লড়াইয়ে অবর্তীণ হন তিনি। মৃত্যুকে তুচ্ছ ও ভয়কে জয় করে জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের নমুনা সংগ্রহ ও আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার মানসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 'ঘরবসতি' গড়ে তুলেছিলেন তিনি। তার নেতৃত্বে বানারীপাড়া উপজেলায় ১১৬ জন মানুষের নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালের ল্যাব ও ঢাকায় রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআরএ পাঠানো হয়। এর মধ্যে ১৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। এসব রোগীদের চিকিৎসা দিয়ে সুস্থ করার কাজে তিনি নাওয়া খাওয়া, বিশ্রাম ও ঘুম ভুলে নিয়োজিত ছিলেন। করোনা রোগী ছাড়াও তিনি গাইনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে অসংখ্য প্রসূতির সিজারিয়ান অপারেশন করেছেন তিনি। সব মিলিয়ে হাসপাতালের চিকিৎসা সেবা সচল রেখে তিনি সবার আস্থা ও ভরসার প্রতীকে পরিণত হয়েছিলেন। কিন্তু হঠাৎ করে তার শরীরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে নিজের নমুনা পাঠান বরিশাল শেবাচিম হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে। সেখান থেকে গত বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের স্টাফ ও আগন্তুক সাধারণ রোগীদের নিরাপদে রাখতে তিনি বরিশালের বাসায় গিয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এর ফলে অন্যদের তিনি নিরাপদে রাখতে গিয়ে নিজ পরিবারের সদস্যদের ঝুঁকির মধ্যে ফেলেছেন। এদিকে মানবদরদী এ চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার খবরে বানারীপাড়াবাসী সমব্যথী হওয়ার পাশাপাশি তার আশু সুস্থতা কামনা করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম কবির হাসান বলেন, মানবতার সেবায় ব্রতি থাকার ইচ্ছে নিয়ে চিকিৎসক হয়েছি এবং আমৃত্যু এ সেবায় ব্রত থাকব। তিনি সুস্থ হয়ে আবারও যেন চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। বিডি প্রতিদিন/কালাম
4
রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমারিটোলার ৬ তলা একটি ভবনের নিচতলায় রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইডেন কলেজের এক শিক্ষার্থীসহ সর্বশেষ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছেন ২১ জন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে রয়েছেন ৩ জন ফায়ারসার্ভিস কর্মী। শুক্রবার (২৩ এপ্রিল) ভোর সোয়া ৩টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে পৌনে ৫টার দিকে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমারিটোলার হাজি মুসা ম্যানশন নামের ৬ তলা আবাসিক ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে। সংবাদ পেয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নেয় সদরঘাট, সিদ্দিকবাজার, মোহাম্মদপুর ও খিলগাঁও ও সিদ্দিকবাজার সদর দপ্তর ফায়ার স্টেশন। হেড কোয়ার্টারের লাইটিং ইউনিট, টিটিএল, ক্রাউট কন্ট্রোল ইউনিট, অ্যাম্বুলেন্স, মিডিয়া সেলসহ বিভিন্ন ফায়ার স্টেশনের মোট ১৯টি ইউনিট এতে অংশগ্রহণ করে। অগ্নিনির্বাপণের পাশাপাশি আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা মিটফোর্ট হসপিটালে ও ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সর্বশেষ পাওয়া খবরে এ সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। ঐ ভবনের নিরাপত্তা কর্মীর ১টি লাশ উদ্ধার করে বডি ব্যাগে সংরক্ষণ করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। বাকি একজন চিকিসাধীন অবস্থায় মিটফোর্ট হাসপাতালে মারা যায়। জানা গেছে, ভবনের নিচতলায় গুদাম দোতলা থেকে চারতালা পাচতালা পর্যন্ত লোকজন বসবাস করে। ভবনের ছাদে কিছু লোক আটকা পড়ে।
6
যুক্তরাষ্ট্রে বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসকে তার রানিংমেট হিসেবে ঘোষণা দিয়েছেন। এমন সিদ্ধান্তে দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনসহ অনেকেই কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। তবে কমলা হারিসকে নিয়ে একের পর সমালোচনা করে যাচ্ছেন দেশটিরপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়াতে কমলা হ্যারিস যোগ্য কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা কমলার আছে কি না তা যাচাই করে দেখা হবে। আর খুব উচ্চ যোগ্যতাসম্পন্ন আইনজীবী এ তথ্য তুলে ধরেছেন বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাগরিকত্ব নিয়েও সমালোচনা করেছিলেন ট্রাম্প। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। প্রায় চার বছর আগের ৪০০ টাকা পাওনা নিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ১৩ জন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়। এর মধ্যে একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মৈন্দ গ্রামের কাসেম মিয়ার ছেলে সুমনকে গত চার বছর আগে ৪০০ টাকা ধার দেন একই এলাকার মনসুর। রবিবার রাত ৯টার দিকে মৈন্দ বাজারে শাহজাহান মিয়ার চা স্টলে সুমনকে পেয়ে পাওনা ৪০০ টাকা দাবি করেন তিনি। এ সময় পাওনা টাকা দেবেন না বলে জানায় সুমন। এ নিয়ে দু'জনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মনসুরকে মারধর করেন সুমন। তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন স্থানীয় লোকজন। এর কিছুক্ষণ পর সুমনের বাড়ির লোকজন লাঠিসোঁটা নিয়ে মনসুরের বাড়িতে হামলা করেন। এতে দু'পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডি প্রতিদিন/এমআই
6
বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৫ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৩২৩ জনের। আজ রবিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া যায়। ওয়ার্ল্ডোমিটারস সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৮ লাখ ৬২ হাজার ৮০৭ জন। আর শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৭১২ জন। সুস্থ হয়েছেন ২১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৩৫৭ জন এবং মারা গেছেন ৫৮১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ২০৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৩৩ হাজার ৫৮ জন মারা গেছেন। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৬৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৩৬২ জন। এ ছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ৪৬ হাজার ৭১৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৫ হাজার ৪৫৩ জনের। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪৫১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ১৮১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৮০ জনের। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১৩ জন। আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৪০ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ২৭৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৬২১ জন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
4
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে এ বছরের স্লোগান 'নারীর প্রতি সহিংসতা বন্ধ করো, সম-অধিকার নিশ্চিত করো'। প্রতিদিনের পত্রিকার পাতা খুললেই পাতায় পাতায় নারীর প্রতি সহিংসতার ঘটনার খবর আমরা দেখতে পাই। টেলিভিশনসহ ইলেকট্রনিক মিডিয়া এবং হালের সোশ্যাল মিডিয়া ফেসবুকও সহিংসতার খবরে সয়লাব। ঘটনার পর ঘটনা ঘটেই চলেছে। শুধু যাঁদের ওপর ঘটে তাঁরাসহ কিছু মানুষের ক্রিয়া-প্রতিক্রিয়া ব্যক্ত হয়; কিন্তু বিচারের দাবি নীরবেই কাঁদে। অধিকাংশ মানুষসহ রাষ্ট্র, বিচারব্যবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা দেখে মনে হয়, সবকিছু গা সওয়া হয়ে গেছে।হ্যাঁ, কোথাও কোথাও পুরুষ নির্যাতন হয় এবং সব নির্যাতনই মানবাধিকারের লঙ্ঘন। কিন্তু অনেকে নারী নির্যাতনের বিপরীতে পুরুষ নির্যাতনের কথা তুলে বিষয়টি গুলিয়ে ফেলেন। নারী নির্যাতিত হন নারী হওয়ার কারণে আর পুরুষ নির্যাতিত হন সেটা পুরুষ হওয়ার কারণে নয়, নানা কারণে। পুরুষ নির্যাতনের পেছনেও আছে পুরুষতান্ত্রিক ব্যবস্থা। পুরুষতন্ত্র পুরুষকে শেখায় তুমি কেঁদো না, নারীরা কাঁদে; তুমি পুরুষ, মার দেবে। নারীর কাছে 'নায়ক' সাজার জন্য তিনি তাঁর অক্ষমতা লুকিয়ে রাখেন। তাই পুরুষ তাঁর যন্ত্রণা চেপে রাখেন। তাঁর যন্ত্রণা বা নির্যাতনের কারণ হচ্ছে এই।আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারী পুরুষের অধস্তন। এ ব্যবস্থায় নারী নির্যাতনের অন্যতম কারণ সম্পদ-সম্পত্তিতে অধিকার না থাকা। কথা বলার, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই বলে নারী দুর্বল থাকেন মানসিকভাবে। সেই দুর্বলতার প্রভাব তাঁর শরীরেও পড়ে, যার সুযোগ নেন দুর্বৃত্ত পুরুষ।সম্পদ-সম্পত্তিতে নারীর সম-অধিকারের কথা বললেই সব ধর্মের পুরুষেরাই হইহই-রইরই করে ওঠেন। তাঁদের মধ্যে মুসলিম জনগোষ্ঠীর লোকজন প্রথমেই কোরআন-সুন্নাহর দোহাই দেন। তারপর বলেন, ভাইয়ের অর্ধেক সম্পত্তি পেলেও শেষ পর্যন্ত নাকি নারী-পুরুষ সমান সম্পত্তিই পান। কারণ, নারী স্বামীর সম্পত্তিতে ভাগ পান, ছেলের সম্পত্তিতে ভাগ পান। তাই সব মিলিয়ে সমানই পান। কিছু না বুঝে পুরুষতন্ত্রের ডিটারজেন্টে মগজ ওয়াশ করা কিছু নারীও তাঁদের সঙ্গে তাল দেন। ফেসবুকে দেখলাম একজন শিক্ষিত (তথাকথিত) নারী এ বিষয়ে আরেকজনের স্ট্যাটাসে মন্তব্য লিখেছেন, ভাইয়ের সমান সম্পত্তি নিলে কোরআন বা আল্লাহর আদেশ অবমাননা হবে। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে নারীদের সম্পত্তির অর্ধেক ভাগ দিতে গেলেই যাঁরা ব্যক্তিজীবনে ধর্মের ধার দিয়েও যান না, তাঁরাও ধার্মিক হয়ে ওঠেন। বলি, কোরআন যে মিথ্যা বলা, চুরি করা, হিংসা করা, খুনখারাবি, লাম্পট্য-বদমাইশি, পরনিন্দা, পরচর্চার মতো জঘন্য সব ক্ষতিকর কাজ থেকে বিরত থাকতে নিষেধ দিয়েছে, যখন প্রতিমুহূর্তে সেসব নিষেধ তাঁরা লঙ্ঘন করেন, তখন কি আল্লাহর আদেশ অমান্য করা হয় না? কিন্তু ছেলেমেয়ে সম্পত্তির সমান ভাগ দেওয়া কোনো অপরাধমূলক কাজ নয়। এটা করলে আল্লাহ্ তাঁর বান্দার প্রতি বিরক্ত না হয়ে সদয় হবেন। কারণ, তিনি তো দয়ালু এবং কোনো পিতা-মাতার কন্যাসন্তান জন্ম হওয়াকেও সৌভাগ্যের বিষয় বলে নির্দেশ করেছেন। এতই যদি কোরআন অবমাননার ভয়, তবে কোরআন অনুযায়ী অর্ধেক সম্পত্তির ভাগ না দেওয়াটাও কি অপরাধ নয়? কিন্তু বাস্তবে যখন মুসলিম নারী তাঁর পৈতৃক সম্পত্তির ভাগ পান না, তখন কেউ কোরআন অবমাননার কথা তোলে না। অথচ যদি অর্ধেক ভাগও তাঁরা পেয়ে যেতেন, তাহলে অধিকাংশ সচ্ছল পিতার মুসলিম কন্যাদের জীবনে অন্তত দুর্গতি হতো না। বর্তমান পরিস্থিতিতে যেসব মুসলিম কন্যা পিতার সম্পত্তির ভাগ পান, তা তাঁদের পিতার বিচক্ষণতার কারণে; যিনি আগেভাগে কন্যার ভাগের বিলি ব্যবস্থা করে যান আর যাঁদের কপাল ভালো তাঁদের ভাইদের মানবিক বোধের কারণে পান। কেউ কেউ কদাচিৎ বিচার-সালিস করে পান। প্রকৃতপক্ষে শরিয়াহ আইন অনুযায়ী, যেটুকু সম্পত্তি একজন মুসলিম নারীর পাওয়ার কথা, অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা তা পান না। আমার পরিচিত এক নারীর গল্প বলি। নাসিমা খাতুন সচ্ছল কৃষক পিতার একমাত্র কন্যাসন্তান ছিল। নাসিমার বাবা ভালো ঘর-বর দেখেই তাঁর বিয়ে দিয়েছিলেন। তিন সন্তান জন্মের পর নাসিমার বর তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে শুরু করেন। নাসিমাকে বাপের বাড়িতে পাঠিয়ে তিনি আরেকটা বিয়ে করেন। নাসিমা কোর্টে নারী নির্যাতন ও অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের বিরুদ্ধে মামলা করেন। তাঁর পক্ষের উকিল আসামিপক্ষের উকিলের সঙ্গে আঁতাত করে মামলা ফেলে রাখেন। নাসিমা সুবিচার পান না। বাপের বাড়িতে তাঁকে দাসী-বাদীর মতো খেটে খেতে হয়। পিতার সম্পত্তিতে ভাইদের অর্ধেক ভাগও পান না নাসিমা। স্বামীর সম্পত্তির ভাগ পাওয়া দূরের কথা, ভাতই জোটেনি। এমতাবস্থায় একটা নারী সংগঠনের সহযোগিতায় নাসিমার আগের মামলাগুলো একটু সচল হয় এবং একটা ভরণপোষণের মামলাও করে দেয় তারা। ছেলে দুটি যখন স্কুলে পড়ছে আর মেয়েটা উচ্চমাধ্যমিক পাস করেছে, সেই সময় ওই বাবা আসেন ছেলেমেয়েদের নিয়ে যেতে। বাবা মেয়ের ব্রেইনওয়াশ করলে মেয়ে মাকে চাপ দেয় মামলা তুলে নিতে। নাসিমার ভাইয়েরাও বোনের নির্যাতনকারী বরের পক্ষ নেন। নাসিমার কথা কারও কাছে বিকোয়নি। শেষে ধন-সম্পদ তো পেলই না, সন্তানদের হারিয়ে নাসিমা একেবারে নিঃস্ব হয়ে গেলেন। পৈতৃক সম্পত্তির সুষ্ঠু ভাগ পেলে নাসিমার জীবনে এত লাঞ্ছনা হতো না। এ দেশে কোটি কোটি নাসিমা রয়েছেন, যাদের লাঞ্ছনার কথা শুধু তাঁরাই জানেন।বাংলাদেশে হিন্দু নারী তাঁর পিতার কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও কোনো ভাগ পান না। অথচ যখনই পিতার সম্পত্তিতে হিন্দু নারীর জন্য সমান ভাগের দাবি ওঠে, হিন্দু নেতারাও শাস্ত্রের দোহাই দেন। পাশাপাশি আরেকটা কুযুক্তি পেশ করে বলেন, হিন্দু নারী সম্পত্তির অধিকারী হলে তাঁদের বিয়ে করে, ধর্মান্তরিত করে অন্য ধর্মের লোক সম্পত্তি নিয়ে যাবে। বিষয়টা যেন এখন কোনো হিন্দু মেয়ে সম্পত্তির ভাগ পান না বলে ধর্মান্তরিত হচ্ছেন না। রাজা অষ্টম এডওয়ার্ড যেমন প্রেমের জন্য সিংহাসন ত্যাগ করেছিলেন, প্রেমের জন্য যুগে যুগে অনেক ছেলেমেয়ে ধর্মান্তরিত হয়েছে। ভবিষ্যতেও হবে।আমাদের সংবিধান যে প্রজাতন্ত্রের সকল নাগরিককে সমান অধিকার দিয়ে বলেছে, ধর্ম-বর্ণ-লিঙ্গের কারণে যাতে কেউ বৈষম্যের শিকার না হয়, তা সংবিধান প্রণয়নের ৫০ বছর পরেও উত্তরাধিকার সম্পত্তিতে নারী-পুরুষের মাঝে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।ধর্মের দোহাই, যুক্তি-তর্ক আমরা বুঝি না। আমরা বুঝি সব মানুষের সমান অধিকার থাকলেই মানবাধিকার প্রতিষ্ঠা হয়। সময় এসেছে সব ধরনের বৈষম্যমূলক আইন বিলোপ করার। বাংলাদেশ সরকার দেশের সংবিধান মানতে যেমন বাধ্য, তেমনি জাতিসংঘের সিডও দলিল বা নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ দলিলে স্বাক্ষর করেও অঙ্গীকারবদ্ধ দেশে বিদ্যমান নারী-পুরুষের মাঝে বৈষম্য দূর করতে বাধ্য।লেখক: স্বাতী চৌধুরী, কথাসাহিত্যিক ও সাধারণ সম্পাদক, মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা
6
এবার হজে বাংলাদেশিদের শতভাগ ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। তিনি বলেছেন, যাঁরা হজে যাবেন, তাঁরা যাতে এ দেশেই ভিসা-সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা পূর্ণ করে যেতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হবে।রাজধানীর একটি হোটেলে দুই দেশের প্রথম রাজনৈতিক পরামর্শক সভা শেষে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা বেশ গর্বিত। আর আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমরা বেশ আশাবাদী। আমাদের মধ্যে বেশ ভালো রাজনৈতিক পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে জরুরি হচ্ছে যে আমরা আমাদের ভিশনের বিষয়ে সম্পূর্ণ এক পথে রয়েছি।বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে সৌদি আরব বেশ আশাবাদী জানিয়ে সাউদ বলেন, আমরা নিজ নিজ অঞ্চল এবং বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে একত্রে কাজ করব। বৈঠকে আমরা দুই দেশের অংশীদারিত্বকে আরও বিস্তৃত করা নিয়ে আলোচনা করেছি। আমাদের ঐতিহাসিক শক্তিশালী সম্পর্ক রয়েছে। প্রায় ২৫ লাখ বাংলাদেশি সৌদি আরবে বসবাস করছেন এবং সেখানের উন্নয়নযাত্রায় অবদান রাখছেন। সৌদি অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে বেশ ভালো পরিমাণ বিনিয়োগ নিয়ে বাংলাদেশে এসেছে। এ সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।এই সময়ে ইউক্রেন সংকটের কারণে তেল সরবরাহ নিয়ে ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেন, স্থিতিশীল তেলের বাজারের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সব নির্দেশনাই বলছে, তেলের সরবরাহ নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই।প্রথমবারের মতো বাংলাদেশ ও সৌদি আরব রাজনৈতিক পরামর্শক সভা করেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, 'বৈঠকে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। সৌদি আরব সবুজায়নের বিষয়ে কাজ করছে। শুধু সৌদি আরবের মধ্যে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে ৫ হাজার কোটি গাছ লাগাবে দেশটি। এর মধ্যে ১ হাজার কোটি সৌদি আরবের মধ্যে, বাকি ৪ হাজার কোটি মধ্যপ্রাচ্যে। এখানে অংশীদারিত্বের জন্য বাংলাদেশ প্রস্তাব করেছে। বাংলাদেশ গাছ দেওয়ার পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ করতে চায়।'দুই দেশের সম্পর্ক বেশ শক্তিশালী জানিয়ে এ কে আব্দুল মোমেন বলেন, 'খাদ্য নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে সৌদি আরব কাজ করছে। বাংলাদেশও খাদ্য নিরাপত্তায় জোর দিচ্ছে। বাংলাদেশ এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে কাজ করবে। বিভিন্ন দেশে সৌদি আরব কন্ট্রাক্ট ফার্মিংয়ের বিষয়ে কাজ করছে। এতে অংশীদার হতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।'সৌদি আরবের জন্য অর্থনৈতিক অঞ্চল দেওয়ার বিষয়ে জানিয়ে এ কে আব্দুল মোমেন বলেন, 'বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরব বিনিয়োগ করতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে। ইতিমধ্যে ২০টি সৌদি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে কাজ চলছে, যা দ্রুত বাস্তবায়িত হবে বলে আশা করি। সৌদি আরবের দেওয়া শিক্ষাবৃত্তিতে পর্যাপ্ত শিক্ষার্থীরা যাচ্ছে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশি শিক্ষার্থীদের গত বছরের জন্য ২৬৫টি বৃত্তি দিয়েছিল। এর মধ্যে মাত্রা ৮০ জন গিয়েছেন। কেন বাকিরা গেলেন না, তা নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশও সৌদি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়তে আসার জন্য আহ্বান জানিয়েছে।মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা ৬টা ৭ মিনিটে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান। দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।বুধবার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক 'পলিটিক্যাল কনসালটেশন বা রাজনৈতিক পরামর্শক সভা' অনুষ্ঠিত হয়। দুই দেশের আনুষ্ঠানিক বৈঠকের আগে সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপক্ষীয় সভা শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা সই হয়। দুই দেশের মধ্যে দ্বৈত কর প্রত্যাহার নিয়ে একটি চুক্তি এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশাহ ফয়সাল ইনিস্টিটিউটের মধ্যে সহযোগিতা নিয়ে একটি সমঝোতা সই হয়। এ ছাড়া কেরানীগঞ্জে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে একটি ভাষা ইনস্টিটিউট নির্মাণে ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী।বুধবার দুপুরে ঢাকা ছেড়ে যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। এ সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দু ল মোমেন।
6
সরকার বিএনপির মানবিক কাজকে কোনো ভাবেই মেনে নিতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২১ জুন) দলটির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে দেশে যখন গরীব ও ছিন্নমুল মানুষ দুমুঠো ভাতের জন্য হাহাকার করছে তখন ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখায় সেই মানবিক কাজটিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সরকার। তাই দলীয় লোকজনদেরকে দিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হিংস্রতার থাবা বিস্তার করেছে। ফখরুল বলেন, ক্ষমতাসীন দল কর্তৃক এধরণের পৈশাচিক হামলা ও রক্তাক্ত সন্ত্রাসী ঘটনার কারণেই করোনা মহামারীর এই সংকটময় সময়ে দেশ আরো গভীর নৈরাজ্যের মধ্যে নিপতিত হয়েছে। এই করোনা মহামারীর মধ্যে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সরকারী দলের সন্ত্রাসীদের হামলা অশুভ ইঙ্গিতেরই ইশারা। এ সময় সাতক্ষীরার শ্যামনগরে ত্রাণ সামগ্রী বিতরণের সময় আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া হামলা, গাড়ী ভাংচুর ও নেতা-কর্মীদের আহত করার ঘটনার নিন্দা জানান।
6
খোকসায় বিয়ের তিন দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। তার নাম পাপিয়া খাতুন। বৃহস্পতিবার রাতে বাবার বাড়িতে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন তিনি।পাপিয়া খোকসা সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। ঘটনার পর থেকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপন করেছে। পাপিয়ার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মির্জাপুরের রাজ্জাক বিশ্বাসের ছেলে ও খোকসা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীর শামীম রেজার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম চলছিল পাপিয়ার। গত ৩০ সেপ্টেম্বর রাতে পাপিয়ার বাবার বাড়ি উপজেলার হিলালপুর গ্রামে শামীমের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু এ বিয়ে মেনে নেয়নি শামীমের পরিবার। বৃহস্পতিবার বিকেলে পাপিয়াকে রেখে নিজ বাড়িতে যান শামীম। এরপর গভীর রাতেও ফিরে না আসায় দু'জনের মধ্যে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতেই ওড়না দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন পাপিয়া। সকালে পরিবারের লোকেরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে পাপিয়ার নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পাপিয়ার বাবা ওমর আলী জানান, তার মেয়েকে রেখে শামীম পালিয়ে বাড়ি চলে যাওয়ায় পাপিয়া আত্মহত্যা করেছে। এ ব্যাপারে কথা বলার জন্য শামীমের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। মির্জাপুরে তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। ঘরের দরজায় তালা লাগিয়ে সবাই আত্মগোপনে গেছেন বলে প্রতিবেশীরা জানিয়েছে। খোকশা থানার এসআই বুলবুল আহমেদ বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
6
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌপথে দীর্ঘ প্রতীক্ষিত অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। পপুলার জেনারেলন কুড়িগ্রামের উদ্দোগে বুধবার উপজেলার রৌমারী ঘাটে এ নৌ- অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব কুড়িগ্রামের সন্তান নৌ অ্যাম্বুলেন্সের উদ্দোক্তা মো. বদরুল হাসান বাবুল, ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু প্রমুখ। সাবেক অতিরিক্ত সচিব ও নৌ অ্যাম্বুলেন্সের উদ্দোক্তা মো. বদরুল হাসান বাবুল জানান, জেলার দুটি উপজেলা রৌমারী ও রাজিবপুর বিশাল ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন। এখানকার মানুষদের চিকিৎসার জন্য জেলা সদরে নৌ-পথে যাতায়তে সীমাহীন বিড়ম্বনায় পড়তে হয় । করোনা কালীন দুঃসময়ে মুমুর্ষ রোগীদের যেন ভোগান্তিতে পড়তে না হয় সে উপলব্ধি থেকেই এই নৌ অ্যাম্বুলেন্স চালু করার চিন্তা মাথায় আসে। এই অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজারসহ প্রাথমিক চিকিৎসার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। নৌ অ্যাম্বুলেন্সের উদ্যোক্তা মো. বদরুল হাসান বাবুলকে ধন্যবাদ জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের সেবা নিতে যাওয়া-আসার পথে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো। আজ থেকে অনেকাংশে তাদের এ কষ্ট লাঘব হবে বলে মনে করেন তিনি।
6
নরসিংদীতে টাকা ফিরে পেতে মানববন্ধন করেছেন লাপাত্তা হওয়া শাহ সুলতান মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের গ্রাহকেরা। গতকাল শনিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এতে ওই সমিতির শতাধিক গ্রাহক অংশগ্রহণ নেন।মানববন্ধনে গ্রাহকেরা বলেন, ইসলামী শরিয়াহ মোতাবেক ব্যবসায়িক মুনাফার প্রলোভন দেখিয়ে হাজারো গ্রাহকের নিকট থেকে দুই শত কোটি টাকা আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। শাহ সুলতান টেক্সটাইল মিল, শাহ সুলতান প্রোপার্টিজ, মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও লাভজনক প্রলোভন দেখানোর কারণে বাড়তে থাকে তাদের গ্রাহক সংখ্যা। পরে চলতি বছরের জানুয়ারি মাস থেকে উধাও হয়ে গেছেন সমিতির পরিচালনা পরিষদে থাকা লোকজন। এতে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন হাজারো গ্রাহক। আমানতের টাকা ফিরে পেতে থানা ও জেলা প্রশাসকসহ স্থানীয় সমবায় দপ্তরে লিখিত অভিযোগ করেছেন গ্রাহকেরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ওই সমিতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিনিয়োগের টাকা ফিরে পাওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে।
6
নরসিংদীর রায়পুরা উপজেলার বেগনাবাজ ঝাউকান্দি গ্রামের সাইফুল মিয়া (২২)। উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে রওনা দেন ইউরোপের দেশ ইতালিতে। এর এক বছর আগ থেকে ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সাইফুল। আড়াই মাস আগে সিলেটের একদালালের মাধ্যমে ইতালির উদ্দেশে দেশ ছাড়েন তিনি। কিন্তু স্বপ্নের দেশে ইতালিতে শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি। গত ২৬ জানুয়ারি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ঠান্ডায় মৃত্যু হয় তার। সাইফুল ভৈরবের জগন্নাথপুর গ্রামে তার বড় বোনের বাসায় থাকতেন। তার বাবা আয়েস আলী মুদি দোকানি। পাঁচ ভাই, দুই বোনের মধ্যে সাইফুল চতুর্থ। তার এক ভাই সোহরাব হোসেন ওমান প্রবাসী। সাইফুল এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর বোনের বাড়ি ভৈরবে চলে আসেন এবং বোনের স্বামী রওশন গাজীর সঙ্গে ছোটখাটো ব্যবসায় যুক্ত হন। ভৈরবে থাকা অবস্থায় ইউরোপ যাওয়ার স্বপ্ন পেয়ে বসে তাকে। এই স্বপ্ন পূরণের জন্য সিলেটের এক দালালের মাধ্যমে পাঁচ লাখ টাকার বিনিময়ে ইতালিতে যাওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হন সাইফুল। আড়াই মাস আগে দালাল প্রথমে সাইফুলকে লিবিয়ায় নিয়ে যান। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার আগে দালালের অধীনে গোপন স্থানে ছিলেন তিনি। সেখান থেকে মাঝেমধ্যে পরিবারের সদস্যদের ফোন করতেন। সাইফুলের সঙ্গে তার বোনের সর্বশেষ কথা হয় ২১ জানুয়ারি। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাইফুলের বড় বোন সুজনা বেগম বলেন, 'কত করে বললাম, চোরাই পথে ইতালি যাওয়ার দরকার নাই। আমাদের কথা না শোনাই তার জন্য কাল হলো।' সুজনার স্বামী রওশন গাজী বলেন, 'সাইফুলের প্রবল আগ্রহের কারণেই আমরা তাকে ইতালিতে যাওয়ার ব্যবস্থা করি। যদি জানতাম, ও সাগরে ঠান্ডায় মারা যাবে তাহলে কখনো ওকে যেতে দিতাম না।' তারা টিভি ও পত্রিকার মাধ্যমে সাইফুলের মৃত্যুর খবর জানতে পারেন বলে জানিয়েছেন রওশন গাজী। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় সাগরে ঠান্ডায় মারা যাওয়া সাইফুলের বাড়ি ভৈরবে নয়। ভৈরবের পার্শ্ববর্তী এলাকায় বাড়ি হওয়ায় মিডিয়ায় ভৈরবের কথা প্রচার করা হয়েছে।
6
নেত্রকোনার কেন্দুয়ায় কাঠবোঝাই একটি ট্রলি উল্টে প্রাণ গেছে চালকের। আজ রোববার সকালে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ভঙ্গানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলিচালক শাকিল মিয়া (২৩) জামালপুর সদর উপজেলার নামা কচুন্দরা এলাকার ইমান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে শাকিল মিয়া কাঠবোঝাই একটি হ্যান্ড ট্রলি নিয়ে জামালপুর থেকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। আজ রোববার সকাল ছয়টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের বঙ্গানিয়া এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালক শাকিল কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয় একটি মসজিদের ইমাম এ দৃশ্য দেখে লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজন থানা-পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় শাকিলের লাশ উদ্ধার করা হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত চালকের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
6
কানাডার গ্লোবাল টি-২০ লিগের দ্বিতীয় সংস্করণে খেলবেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমান টি-২০ দ্বিতীয় বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিয়েছে ব্রামটন ওলভস। প্লেয়ার ড্রাফট থেকে সাকিবকে পেয়ে এক দানই মেরেছে ব্রামটন ওলভস। ইংল্যান্ড বিশ্বকাপের পর দিন দশেক বিরতি দিয়ে শুরু হবে গ্লোবাল টি-২০ টুর্নামেন্ট। আগামী ২৫ জুলাই এই লিগ মাঠ গড়ানোর কথা আছে। শেষ হবে ১১ আগস্ট। টি-২০ ক্রিকেটের ফেরিওয়ালা সাকিব আল হাসান। টি-২০ র্যাংকিংয়ে বাংলাদেশ দল বেশ পিছিয়ে থাকলেও সাকিব বিশ্ব নন্দিত টি-২০ তারকা। ভারতীয় আইপিএল থেকে বিশ্বের প্রায় সকল টি-২০ লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। টি-২০ ক্রিকেটে সাকিব আল হাসান প্রায় তিনশ'র কাছাকাছি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৪ হাজার সাতশ' ৬৩। এক ইনিংসে সর্বোচ্চ রান ৮৬। এছাড়া টি-২০ ক্রিকেটে তার নামের পাশে ৩৪৬ উইকেট আছে।
12
চিত্রনায়িকা মাহিয়া মাহি ইদানীং বেশি আলোচিত তাঁর বিয়ের খবরে। ১৩ সেপ্টেম্বর দীর্ঘদিনের বন্ধু কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বৈবাহিক জীবন শুরু করেছেন মাহি। নতুন সংসার শুরু করলেও এখনই হানিমুনে যাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি। কারণ, ছবির শুটিং। বিয়ের পরদিন স্বামীকে নিয়ে মাহি যান গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে দুই দিন কাটিয়ে বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছেন চিত্রনায়িকা।বৃহস্পতিবার থেকে মাহি শুরু করেছেন শামীম আহমেদ রনির 'বুবুজান' ছবির শুটিং। এই ছবি শেষ করেই মুস্তাফিজুর রহমান মানিকের 'যাও পাখি বলো তারে'র কাজ শুরু করবেন সামনের সপ্তাহে। বিয়ের আগে তিনি একটানা ছিলেন 'মাফিয়া' ওয়েব সিরিজের সেটে। শতপর্বের এই সিরিজটি বানাচ্ছেন শাহীন সুমন।মাহি বলেন, 'দম ফেলার সময় নেই। অনেক কাজ জমে আছে। করোনার কারণে অনেক দিন শুটিং করতে পারিনি। সেটা এখন কড়ায়-গন্ডায় উশুল করার সময় হয়েছে। প্রযোজকেরা আমার ওপর লগ্নি করেছেন। তাঁদের কথাও ভাবতে হবে।' মাহির সাম্প্রতিক ব্যস্ততায় যুক্ত হচ্ছে নতুন ছবি 'অহংকারী বউ'। এ মাসের শেষের দিকে শুরু হবে এই ছবির শুটিং-এমন খবর দিয়েছেন অভিনেতা ডি এ তায়েব। মাহির নায়ক হিসেবে 'অহংকারী বউ' ছবিতে অভিনয় করবেন তিনি। ছবিটির পরিচালক হিসেবে চয়নিকা চৌধুরীর নাম শোনা যাচ্ছে।ডি এ তায়েব জানিয়েছেন, ছবিতে মাহি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়েতে তাঁর সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর।অভিনেতা ডি এ তায়েব বলেন, 'সম্পূর্ণ সামাজিক ছবি হবে এটি। এই মুহূর্তে বাংলাদেশে এ ধরনের ছবির খুব অভাব। "অহংকারী বউ" ছবিতে তুলে ধরা হচ্ছে এ সময়ের সামাজিক বাস্তবতা। গল্পের শেষে সবার জন্য একটি লেসনও থাকছে-অর্থের চেয়ে মানুষের মর্যাদা এবং মানবতাবোধই বেশি মূল্যবান।'
2
সনিকা সিং চৌহানের মৃত্যুর অভিযোগে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দাবি জানালেন কুণাল ঘোষ।তৃণমূলের সাসপেন্ড হওয়া ওই সাংসদের দাবি, কালিকাপ্রসাদের গাড়ির চালককে গ্রেফতার করা হলো, অথচ বিক্রম এখনও জেলের বাইরে রয়েছেন। কেন প্রভাবশালীরা বিক্রমের পাশে দাঁড়াচ্ছেন? বিক্রমকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে কালিকাপ্রসাদের গাড়ির চালককেও মুক্তি দেওয়া হোক বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি কালিকাপ্রসাদের মৃত্যুতে তাঁর গাড়ির চালককে গ্রেফতার এবং সনিকার মৃত্যুতে বিক্রমকে কেন কারগারে ভরা হবে না? বিষয়টিকে কুৎসিত দ্বিমুখী নীতি বলেও কটাক্ষ করেন কুণাল। এবং, এই কুৎসিত দ্বিমুখী নীতি চলতে পারে না বলেও স্পষ্ট দাবি জানিয়েছেন তিনি। বিডি প্রতিদিন/এ মজুমদার
2
বিন ইয়ামিন মোল্লাকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৪১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রথম সম্মেলন শেষে গতকাল শনিবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়। গতকাল রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের প্রথম সম্মেলন হয়। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ভোট হয়। পরিষদের জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা কমিটিগুলোর শীর্ষ নেতারা কাউন্সিলর হিসেবে ভোট দেন। মোট কাউন্সিলর ছিলেন ২৯৪ জন। ভোট শেষে রাতে কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ। নতুন কমিটিতে মোল্যা রহমতুল্লাহ হয়েছেন সাংগঠনিক সম্পাদক। সহসভাপতি হয়েছেন মো. নাজমুল হুদা, তামান্না ফেরদৌস, ইমরান আল নাজির, প্রিয়ম আহমেদ, শাকিল আহমেদ, মো. শাকিল মিয়া, আশরাফুল হাসান ও তাহমিনা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রবিউল ইসলাম, নাজমুল হাসান, সাব্বির হোসাইন, ফাতেমা তাসনিম ও রুবেল মাহমুদ। সহসাংগঠনিক সম্পাদক সোহেল মৃধা, এরশাদুল ইসলাম, মাজহারুল ইসলাম, নাজমুল করিম ও মুনতাসির মাহমুদ। কমিটিতে রুদ্র মুহাম্মদ তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, এস এস আবিদ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, রহমাতুল্লাহ সংস্কৃতিবিষয়ক সম্পাদক, খোরশেদ আলম জনস্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক, নাঈমা ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম-বিষয়ক সম্পাদক, জিহান মাহমুদ ক্রীড়াবিষয়ক সম্পাদক, রোকেয়া জাভেদ ছাত্রীবিষয়ক সম্পাদক, আবদুল্লাহ শুভ আইনবিষয়ক সম্পাদক, আলহাজ আহমেদ সমাজসেবা সম্পাদক, খান শাহরিয়ার ফয়সাল অর্থবিষয়ক সম্পাদক, আফাক আহমেদ সাহিত্য সম্পাদক, রেদোয়ান উল্লাহ রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, আবদুল্লাহ হিল বাকী প্রচার ও প্রকাশনা সম্পাদক, তারিকুল ইসলাম দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি বিন ইয়ামিন আগে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আগে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছিলেন। সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতউল্লাহ ছিলেন ঢাকা মহানগর শাখার সমন্বয়ক। নতুন কমিটিকে দিকনির্দেশনা দেওয়ার জন্য সংগঠনের সদ্য সাবেক কমিটির পাঁচ সদস্যকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। পরিষদে আছেন নুরুল হক, হাসান আল মামুন, মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান ও আবদুজ জাহের। ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক প্রথম আলোকে বলেন, 'আশা করি, পরিষদের নতুন নেতারা দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ছাত্র স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি তাঁরা গণমানুষের সংগ্রামে নেতৃত্বের ভূমিকা রাখবেন বলে আশা করি। তাঁরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি।' ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গঠিত হয়। ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এই সংগঠনের প্যানেল থেকে দুজন (ভিপি নুরুল ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন) জয়ী হন। গত বছরের ফেব্রুয়ারিতে এই সংগঠনের নাম পরিবর্তন করে ছাত্র অধিকার পরিষদ করা হয়।
9
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডে ১০টি পদে ১০২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৭ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ২১ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া ডেপুটি কোম্পানি সেক্রেটারি পদেও লোক নেবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড। এ পদে আবেদন করা যাবে ৬ অক্টোবর পর্যন্ত। *অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-১৪ *অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-১৫ *সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-১৮ *জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-৫৫ *ডেপুটি কোম্পানি সেক্রেটারি-১ প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। আবেদনকারী প্রার্থীর বয়স গত বছরের ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। আগ্রহী প্রার্থীরা (://.../) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২১ অক্টোবর পর্যন্ত জমা দিতে পারবেন। আর ডেপুটি কোম্পানি সেক্রেটারি পদে আবেদন করা যাবে ৬ নভেম্বর পর্যন্ত। **চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
1
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেহউদ্দিন আহমেদ ভারতে ধরা পড়ার বিষয়ে দেশটির গণমাধ্যমের খবরের ভিত্তিতে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, তাকে (মোসলেহউদ্দিন) পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে বাংলাদেশের কোনো সংস্থার পদস্থ কর্মকর্তারা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারি মহাপদির্শক (এআইজি) ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) প্রধান মহিউল ইসলাম সমকালকে বলেন, 'আমরা অফিসিয়ালি মোসলেহউদ্দিনকে গ্রেপ্তারের বিষয়ে জানি না। ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেটার অফিসিয়াল উত্তর এখনো পাইনি।' মহিউল ইসলাম জানান, ভারতে লকডাউন চলছে। অনেক কর্মকর্তা কোয়ারেন্টাইনে আছেন। এ জন্য উত্তর পেতে দেরি হচ্ছে। তবে পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদকে যেভাবে পাওয়া গিয়েছিল, একইভাবে মোসলেহউদ্দিনকে পাওয়া যেতে পারে। তিনি আরও জানান, ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মোসলেহউদ্দিন আটক হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট মন্ত্রণালয়ও ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও যোগাযোগ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ বিষয়ে বলেন, 'ভারতীয় গণমাধ্যমে আমরা তাকে (মোসলেহউদ্দিন) গ্রেপ্তারের বিষয়ে জেনেছি। এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।' বঙ্গবন্ধুর আরেক খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদকে কিছুদিন আগে আটক করা হয়। এরপর তার ফাঁসিও কার্যকর হয়েছে। তিনিও দুই দশকের বেশি সময় ভারতে পালিয়ে ছিলেন। সোমবার কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গবন্ধুর আরেক খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেহউদ্দিনও ভারতে অবস্থান করছেন। ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতায় মোসলেহউদ্দিন এরই মধ্যে আটক হয়ে থাকতে পারেন।
6
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের ভাঙচুর করার একদিন পর সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে পুলিশ সুপারের নির্দেশে সোনারগাঁ থানার ওসির দায়িত্ব নিয়েছিলেন রফিকুল ইসলাম। নারীসহ হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে সোনারগাঁ রয়েল রিসোর্টে গত ৩ এপ্রিল এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় ৪ এপ্রিল রোববার দুপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেওয়া হয়। সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়ে হেফাজত নেতারা থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তারা ৭১ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদের মোবাইল কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন। এসময় তারা গণমাধ্যমকর্মীদের নামে বিষোদগার করতে করতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। এ ঘটনার পর রোববার রাতে ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।
6
ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে বোমা হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে। মঙ্গলবার বিস্ফোরকভর্তি এক মোটরসাইকেলে করে শহরের আল-সামুদ চৌরাস্তায় আল-জুমহরি হাসপাতালের বিপরীতে এই হামলা চালানো হয় বলে ইরাকি সরকারি কর্তৃপক্ষের সূত্রে জানা যায়। ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেলের প্রধান সাদ মা'য়ান এক বিবৃতিতে বলেন, 'ফরেনসিক বিশেষজ্ঞ ও বিশেষায়িত টেকনিক্যাল দল ঘটনার প্রকৃতি অনুসন্ধানের দুর্ঘটনাস্থলে উপস্তিত রয়েছে।' অনুসন্ধান ও টেকনিক্যাল রিপোর্ট সম্পন্ন হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি। তবে বসরার গভর্নর আসাদ আল-ইদানি সাংবাদিকদের বলেন, হামলার সাথে উগ্রবাদী সংগঠন আইএসের হামলার সাদৃশ্য রয়েছে। ২০১৪ সালে ইরাকের মসুলকে কেন্দ্র করে আইএস কথিত 'খেলাফতের' ঘোষণা দেয়। তিন বছর পর ২০১৭ আইএসের দখল থেকে মসুলকে মুক্ত করা হয়। আইএসের 'খেলাফত' উচ্ছেদ করা হলেও দলটি বিভিন্ন সময় ইরাকে চোরাগুপ্তা হামলা চালিয়ে আসছে। তবে শিয়া সংখ্যাগরিষ্ঠ বসরাতে এই ধরনের হামলা বিরল। সূত্র : আলজাজিরা ও টিআরটি ওয়ার্ল্ড
3
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা। কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)। বুকে ব্যথাসহ হার্টের জটিল সমস্যা নিয়ে এখানকার একটি ওয়ার্ডে ভর্তি ছিলেন ১৬ জন রোগী। সঙ্গে আত্মীয়স্বজন। হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে পড়ে। পড়তে থাকে ছাদের ঢালাই ও সিলিং বোর্ডও। এ ঘটনায় মুহূর্তের মধ্যে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় দিগ্বিদিক ছোটাছুটি। এক রোগীর মাথা ও আরেকজনের পায়ের ওপর পড়ে পলেস্তারাসহ ফলস সিলিং।এ ঘটনায় রোগীসহ দুজন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিদের শারীরিক কন্ডিশনের ওপর ভিত্তি করে কেবিন ও হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে সিসিইউ ওয়ার্ডের ইনচার্জ ও হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক নাসিমুল বারী বাপ্পী বলেন, ভবনটি অনেক পুরোনো হওয়ায় ছাদ থেকে পলেস্তারার কিছু অংশ খসে পড়েছে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি এসে দেখেছেন।
6
আমাজনের যে অংশে এখনো মানুষের পা পড়েনি, সেই অংশেও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে। নতুন এক গবেষণা শেষে এমনটাই জানাচ্ছেন গবেষকেরা। গত শুক্রবার গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে সায়েন্স অ্যাডভান্সেস নামের বিজ্ঞান সাময়িকীতে। তাতে বলা হচ্ছে, চার দশক ধরে উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে পৃথিবীর ফুসফুসখ্যাত চিরহরিৎ বন আমাজনের পাখির আকার ছোট হয়েছে এবং ডানা বড় হয়েছে। গবেষকেরা মনে করছেন, পাখির মধ্যে এমন পরিবর্তন হয়েছে পুষ্টি ও শারীরবৃত্তীয় নানা ঝুঁকির কারণে, বিশেষ করে জুন থেকে নভেম্বরের শুষ্ক মৌসুমে। ইন্টিগ্রাল ইকোলজি রিসার্চ সেন্টারের বাস্তুবিজ্ঞানী এবং এই গবেষণার প্রধান লেখক ভিটেক জিরিনেক বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'আমার জন্য সবচেয়ে বড় যে বিষয় উঠে এসেছে, সেটা হলো বিশ্বের বৃহত্তম চিরহরিৎ এই বনাঞ্চলের কেন্দ্রস্থলে মানবসৃষ্ট বিপর্যয়, যেমন বন উজাড়ের মতো ঘটনার সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই।' তিনি আরও বলেন, কপ ২৬ সম্মেলনে এটিও ছিল আলোচনা করার মতো বিষয়। গবেষণায় ১৫ হাজারের বেশি পাখির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছেন জিরিনেক ও তাঁর সহকর্মীরা। এ জন্য ৪০ বছর ধরে মাঠ পর্যায়ে কাজ করেছেন তাঁরা। এ সময়ে এসব পাখি ধরা, পাখির আকার পরিমাপ, ওজন করা ও নজরদারির জন্য শনাক্ত করার পদ্ধতি নিয়ে কাজ করেছেন তাঁরা। গবেষকেরা দেখতে পেয়েছেন, আশির দশক থেকে প্রায় সব পাখি হালকা হয়ে গেছে। প্রতি দশকে গড়ে ২ শতাংশ ওজন হারিয়েছে বেশির ভাগ প্রজাতি। অর্থাৎ আশির দশকে একটি পাখির ওজন যেখানে ছিল ৩০ গ্রাম, এখন গড়ে তার ওজন হয়েছে ২৭ দশমিক ৬ গ্রাম। কোনো নির্দিষ্ট একটি এলাকা নয়, বরং আমাজনের বৃহৎ এলাকার পাখির তথ্য-উপাত্ত সংগ্রহ করে জিরিনেক ও তাঁর সহকর্মীরা এই গবেষণা করেন। যার অর্থ হচ্ছে, এ ঘটনা সর্বব্যাপী। গবেষণার সহলেখক লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির ফিলিপ স্টোফার বলেন, আমাজনের সব পাখির মধ্যে যখন এমনটা ঘটেছে, তখন বিষয়টি উল্লেখযোগ্য। গবেষণার সঙ্গে যুক্ত সবার বিশ্বাস, বিশ্বজুড়ে অন্য প্রজাতিগুলোও এমন চাপের মধ্যে রয়েছে। সেসব প্রজাতির তথ্য-উপাত্ত সংরক্ষণ না করায় তা জানা যাচ্ছে না।ফিলিপ স্টোফার বলেন, বিশ্বজুড়ে এমনটা ঘটছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু পাখির ক্ষেত্রে নয়, সম্ভবত অন্য প্রজাতির ক্ষেত্রেও এমনটা ঘটছে।
3
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি ফায়ার ফাইটার (পুরুষ) পদে ২৬৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর। পদের বিবরণ ফায়ার ফাইটার গ্রেড: ১৭ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পাস হতে হবে। প্রার্থীকে ক্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে। বয়স: ১৮-২০ বছর। কোটায় আবেদন করলে ৩২ বছর। বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত নিয়ামাবলি ও তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ... ঢুঁ মারতে পারেন।
1
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মে তিন সাঁওতাল হত্যাকাণ্ডের ৫ বছর পূর্তিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগর কমিটি গতকাল শনিবার বেলা ১২টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে তিন সাঁওতাল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করা হয়।জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস কর্মসূচিতে সভাপতিত্ব করেন। বক্তারা সাহেবগঞ্জ বাগদা ফার্মে পুলিশের গুলিতে শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডিকে হত্যার বিচার, অধিগ্রহণ করা আদিবাসী বাঙালির বাপ-দাদার পৈতৃক জমি ফেরত, তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণ বন্ধ, গুলিতে নিহত তিন সাঁওতাল পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আগুনে পুড়িয়ে ফেলা আদিবাসী শিশুদের স্কুলটি পুনরায় প্রতিষ্ঠা ও সরকারিকরণের দাবি জানান।
6
কানাইঘাট সদর ইউপির চাউরা পূর্ব গ্রামে বিদ্যুতায়িত হয়ে দাদা নাতির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে চাউরা পূর্ব গ্রামের বাসিন্দা মাওলানা ফখরউদ্দিন (৫৫) এবং তাঁর নাতি আরিফুল ইসলাম (৯) মৃত্যুবরণ করেন।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১০টায় বৈদ্যুতিক মেইন লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে যায়। লাইন মেরামতের জন্য মাওলানা ফখরউদ্দিন কানাইঘাট পল্লি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলেও লাইন মেরামতে জন্য কোন লোক আসেনি।পরে দুপুর ১টার দিকে চাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় বিদ্যুতায়িত হয়। নাতিকে বাঁচাতে দাদা এগিয়ে আসলে ঘটনাস্থলেই দাদা নাতির মৃত্যু হয়।এ ঘটনার পর বিকেল ৫টায় এলাকাবাসী কানাইঘাট পল্লিবিদ্যুৎ অফিস ঘেরাও করে। পরে কানাইঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাউরা গ্রামে বিদ্যুতায়িত হয়ে দাদা নাতি নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০২টি গাছের চারা রোপণকরেছেঝিনাইদহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণঅধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকালে শহরের মহিষাকুন্ডু এলাকায় সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণে ১০২ টি ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণকরা হয়। বিডি প্রতিদিন/নাজমুল
6
কাগজ ডেস্ক : ইউরোপে করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা মানুষের পারিবারিক জীবনে সহিংসতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির। বার্লিন, প্যারিস, মাদ্রিদ, রোম ও ব্রাতিস্লাভায় যে সংস্থাগুলো পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা দিয়ে থাকে, তারাই এই শঙ্কার কথা জানিয়েছে। এমন এক সময়ে তারা এই আশঙ্কা প্রকাশ করল, যখন করোনা ভাইরাস মহামারির উৎপত্তিস্থল চীন থেকে সরে গেছে ইউরোপে। বহু মানুষের জন্য তাদের বাড়ি আর নিরাপদ নয়, এই মন্তব্য করেছে জার্মান ফেডারেল এসোসিয়েশন অব উইমেনস কাউন্সেলিং সেন্টার্স এন্ড হেলপলাইনস (বিএফএফ)। সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মনের ওপর চাপ পড়ছে। দুশ্চিন্তা বাড়ছে। নারী ও শিশুদের ওপর পারিবারিক ও যৌন সহিংসতার ঝুঁকিও এতে করে বাড়ছে বলে মনে করে এসোসিয়েশন। এই ঝুঁকি শুধু বাড়িতে সীমাবদ্ধ নেই, যেখানে সহিংসতার ইতিহাস পুরনো। স্বেচ্ছায় বন্দি থাকার এই কষ্টের পাশাপাশি সামনের দিনে চাকরির নিরাপত্তা ও অর্থনৈতিক সমস্যা বাড়বে। সংঘাতও বাড়াবে এসব সমস্যা। এসব সমস্যা ঘরে চাপ বাড়াচ্ছে, এফসিপিই প্যারেন্টস ফেডারেশন ইন দ্য আপার রাইনের প্রধান ফ্লোরেন্স ক্লদেপিয়ের এই মন্তব্য করেন। এই অঞ্চলটি ফ্রান্সের সবচেয়ে বিপর্যস্ত এলাকাগুলোর একটি। তিনি বলেন, যেসব পরিবারে আগে কখনো কোনো সমস্যায় পড়তে হয়নি, সেই পরিবারগুলোয় অভিভাবকেরা চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়েছেন। চীন কয়েক সপ্তাহের লকডাউন শেষে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। নারী অধিকার নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান উয়েইপিং নারীদের ওপর সহিংসতার হার তিন গুণ পর্যন্ত বেড়েছে বলে জানাচ্ছে। জার্মান ফেডারেশন বলছে, শিশু, কিশোর ও নারীরা যারা এখন মানসিক ও শারীরিকভাবে পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, তাদের আসলে নির্যাতকেরা হাতের কাছে পাচ্ছে। জার্মানিতে শিশু সুরক্ষা এসোসিয়েশনের প্রধান রাইনার রেটিনজার বলেন, স্কুল, খেলার ক্লাব ও যুবকদের ক্লাবগুলো বন্ধ করা হয়েছে ভাইরাসের ছড়িয়ে পড়া ও হাসপাতালগুলোয় রোগী উপচে পড়া ঠেকাতে। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ইতালির মতো দেশগুলো যেখানে লকডাউন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, নির্যাতনের শিকার মানুষকে কিছু আইন-কানুন থেকে অব্যাহতি দেয়া হয়েছে, যেমন আশ্রয় কেন্দ্রে থাকার জন্য কেন তারা বাড়ি থেকে চলে এসেছেন, সে বিষয়ক কাগজপত্র দেখাতে হচ্ছে না। এ পরিস্থিতি যদি আরো কয়েক মাস স্থায়ী হয়, তাহলে পারিবারিক সহিংসতার ঘটনা বেড়ে অকল্পনীয় পর্যায়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা।
6
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ১০ উইকেটে বিশাল ব্যবধানে হার। তাও আবার বিশ্বকাপের মঞ্চে! ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে আগের ১২ দেখায় যেখানে ভারতের নামের পেছনে জয় ছাড়া আর অন্য কোনো শব্দ যোগ করা হয়নি, সেটাও পাল্টে গেল কাল। নিজের চোখের সামনে দলের ভরাডুবি আর পাকিস্তানের উল্লাস দেখে মেজাজ কীভাবে ঠিক রাখবেন এক ভারতীয় অধিনায়ক?বিরাট কোহলি তবু চেষ্টা করেছিলেন। গতকাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে যতটা পারছিলেন, ঠান্ডা মেজাজেই দিচ্ছিলেন সব প্রশ্নের উত্তর। কিন্তু দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতেই খেপলেন কোহলি।বিশ্বকাপে পাকিস্তানের কাছে প্রথম হারের কারণ হিসেবে নিজেদের টপ অর্ডারের ব্যর্থতাকেই দোষ দিয়েছেন ভারত অধিনায়ক। প্রথম তিন ওভারেই দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল আউট হওয়ায় ভারতের সংগ্রহটা বড় হয়নি বলে মন্তব্য কোহলির। বললেন, 'নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। পাকিস্তান আমাদের সব বিভাগেই হারিয়েছে। শুরুতেই তিন উইকেট হারালে কাজ কঠিন হয়েই যায়। পাকিস্তান যথেষ্ট পেশাদার খেলা খেলেছে। যত সহজে ওদের ব্যাটার খেলেছে, এই পিচে খেলা ততটা সহজ ছিল না। আরও ১০, ২০ রান দরকার ছিল আমাদের। কিন্তু পাকিস্তানের দুর্দান্ত বোলিং আমাদের সেটা করতে দেয়নি।'ওপেনারদের ব্যর্থতার কথা নিজেই বলেছেন কোহলি। পাকিস্তানি সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন এলো, ওপেনিংয়ে রোহিতের জায়গায় ঈশান কিষানকে নেওয়া যেত কিনা! এই প্রশ্ন শুনতেই মেজাজ হারালেন ভারত অধিনায়ক। খানিকটা হাসি নিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন প্রশ্নকারীকেই, 'আপনি রোহিত শর্মাকে বাদ দিতে বলছেন? বিতর্ক চাইলে আগে থেকে বলবেন, তাহলে সেভাবে তৈরি হয়ে আসব। রোহিত আগের ম্যাচে কীভাবে খেলেছে দেখেছেন? আপনি বলুন কাকে নামানো উচিত?'
12
প্রধানমন্ত্রী ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে অধিক ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে রক্ষার জন্য আরো তহবিলের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, আমাদের অর্থনীতিকে পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে আগামী দশকে ছয় ট্রিলিয়ন থেকে ১০ ট্রিলিয়ন বিনিয়োগ করতে হবে। এখন পর্যন্ত সিভিএফের বেশির ভাগ দেশ হচ্ছে স্বল্পোন্নত, নিম্ন বা অগ্রগণ্য মধ্যম-আয়ের উন্নয়নশীল দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন কৌশল উদ্ভাবনে সহায়তায় তাদের তহবিল ও বিশেষজ্ঞের সহযোগিতা প্রয়োজন। আর এটি শতাব্দীর পর শতাব্দী ধরে ইতোমধ্যে স্থবির হয়ে পড়েছে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন। শেখ হাসিনা ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের সিইও প্যাট্রিক ভারকইজেনের যৌথভাবে লেখা একটি প্রবন্ধ ব্যাপকভাবে প্রচারিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকান সাপ্তাহিক ম্যাগাজিন 'নিউজউইক' প্রকাশ করেছে। 'জলবায়ুর পরিবর্তন থেকে বাঁচতে অধিক ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জন্য আরো অর্থের যোগান দেয়া গুরুত্বপূর্ণ' শীর্ষক তাদের এ যৌথ প্রবন্ধে উন্নয়শীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে বাঁচাতে বার্ষিক তহবিলে উন্নত দেশগুলোর একশ' বিলিয়ন ডলার প্রদানের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়েছে।তারা লিখেছেন, 'আমাদের জলবায়ু সঙ্কট হচ্ছে বৈশ্বিক। এখন পর্যন্ত বিশ্বের প্রতিটি দেশে সমভাবে এর প্রভাব পড়তে দেখা যায়নি। চারটি মহাদেশের ৪৮টি দেশের একটি গ্রুপ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) জন্য জলবায়ুর পরিবর্তন হচ্ছে একেবারে অস্তিত্বের হুমকি। আর এটি অতিশয়োক্তি না।' এ প্রবন্ধে তারা জলবায়ু সঙ্কট থেকে নিজেদের বাঁচাতে বিশ্বের বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, 'জলবায়ুর উন্নতি ঘটাতে সিভিএফ দেশগুলোর জন্য বিপুল অর্থের যোগান দেয়া হলে জলবায়ুর ঝুঁকি থেকে বের হয়ে আসতে তারা পদক্ষেপ গ্রহণে সমর্থ হবে। আর তা বর্তমানে মহাবিপদের মুখে থাকা ৪৮টি দেশের জন্য ভালো হবে।' মহামারি করোনাভাইরাস মোকাবেলার ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের ভূমিকার কথা উল্লেখ করে তারা বলেন, 'আমাদের অস্তিত্ববাদের জলবায়ু হুমকি মোকাবেলায় আমাদেরকে একই ধরনের ভূমিকা অবশ্যই কাজে লাগাতে হবে। আসন্ন বিপদের মুখোমুখী হলে কী করা সম্ভব তা কোভিড-১৯ মোকাবেলার ক্ষেত্রে দেখিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার।' জলবায়ু পরিবর্তনের দুর্দশার ব্যাপারে তারা বলেন, ভানুয়াতু, মালদ্বীপ ও মার্শাল দ্বীপপুঞ্জের মতো ছোট দ্বীপ দেশগুলো সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে। সূত্র : বাসস
9
ঢাকা: ফ্রেঞ্চ ওপেন যেন শুধুই রাফায়েল নাদালের। এখানে তাঁকে যেন থামানোই যায় না! স্প্যানিশ তারকার ২০ গ্র্যান্ড স্লামের ১৩টিই যে এসেছে ফ্রেঞ্চ ওপেনে। কাল জ্যানিক সিনারকে সরাসরি সেটে (৭-৫, ৬-৩, ৬-০ গেমে) হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন বাছাইয়ের তিনে থাকা নাদাল। এ নিয়ে টানা ৩৫ সেটে অপরাজিত রাফা।প্রথম তিন রাউন্ডের ফর্ম নাদাল কাল টেনে আনলেন চতুর্থ রাউন্ডেও। প্রথম দিকে নাদালকে একটু নড়বড়ে লাগছিল। তবু সিনারকে ৭-৫ গেমে হারিয়ে প্রথম সেট জিতে নেন স্প্যানিশ টেনিস তারকা।দ্বিতীয় সেটে ৪-০ গেমে পিছিয়ে ছিলেন সিনার। সেখান থেকে নাদালের সার্ভ দুবার ব্রেক করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ইতালিয়ান টেনিস তারকা। তাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি নাদালকে। ৬-৩ গেমে ইতালিয়ানকে হারিয়ে টানা দ্বিতীয় সেট জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা। আর তৃতীয় সেটে সিনারকে ৬-৩ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পৌঁছে গেছেন ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী তারকা।আগামীকাল দিয়েগো শোয়ার্টজম্যানের বিপক্ষে কোয়ার্টারে মুখোমুখি হবেন স্প্যানিশ টেনিস তারকা।
12
বিভিন্ন শ্রেণির ক্যান্সার আক্রান্ত ৩৫ জন রোগীর পাশে দাঁড়িয়েছে ক্যান্সার মিশন ফাউন্ডেশন। শনিবার (৪ জুন) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে ক্যান্সার আক্রান্ত ৩৫ জনকে অর্থ সহায়তা ও ফল বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. নাজমুল করিম মানিক এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও টিভি ব্যাক্তিত্ব সাদেক হোসেন বাবুল। অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠন এমন উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের কাজের প্রশংসা করেন। এছাড়া ক্যান্সার আক্রান্ত রোগীরা সহায়তা পেয়ে ক্যান্সার মিশন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
4
এবার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে নেতানিয়াহু কখনোই শান্তিচুক্তি চাননি। তিনি বরাবরই তাদের সঙ্গে ভণ্ডামি করেছেন। সোমবার মার্কিন গণমাধ্যম এজিওক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, 'আমার মনে হয় না নেতানিয়াহু ফিলিস্তিনে মনেপ্রাণে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি মূলত ভণ্ডামির আড়ালে যুক্তরাষ্ট্রকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। সূত্র : আনাদোলু এজেন্সি। বিডি-প্রতিদিন/শফিক
3
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ করার জন্য ঢাকায় এসেছে ইংলিশ ক্রিকেটার মঈন আলী। বুধবার (২ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে বাংলাদেশে এসেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বিপক্ষে কুমিল্লার জার্সিতে মাঠে দেখা যেতে পারে এই ইংলিশ অলরাউন্ডারকে। টুর্নামেন্টের মাঝপথে মঈন আলী এলেও প্লেয়ার ড্রাফটের আগেই কুমিল্লার সঙ্গে চুক্তি করেছিল মঈন আলী। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলার জন্য মঈন আলীকে শুরু থেকে দলে পায়নি ইমরুল কায়েসরা। বিপিএলে এই ইংলিশ অলরাউন্ডারের দ্বিতীয় অভিযান এই আসরে। বিপিএলের ২০১৩ সালের আসরে প্রথমবার এসেছিলেন মঈন আলী। সেই আসরে দুরন্ত রাজশাহীর হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এই ইংলিশ অলরাউন্ডার বিপিএলের প্রথম সফরে সেরকম সাফল্য লাভ করতে পারেননি। ৫ ম্যাচ খেলে ওভার প্রতি প্রায় ৯ রান করে দিয়ে উইকেট নিয়েছিলেন ৩টি এবং ৪ ইনিংসে ৪৬ রান করতে পেরেছিলেন তিনি। তবে নয় বছর আগের মঈন আলীর সঙ্গে আজকের মঈন আলীর বিশাল পার্থক্য বিদ্যমান। সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড ২টি ম্যাচ জিততে পেরেছিল। ২টি ম্যাচেই প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। এক ম্যাচে দলকে ২৮ বলে ৬৩ রানের এক দুর্দান্ত জয়সূচক ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান ইনজুরিতে পড়ার কারণে শেষ তিন ম্যাচে অধিনায়কের দায়িত্বও পালন করতে হয়েছে তাকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তিন বিদেশি কোটায় মঈন আলীর সঙ্গে অন্যান্য বিদেশিরা হলেন- প্রোটিয়া ওপেনার ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, আফগান বোলার করিম জানাত এবং ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারাইন। ইনজুরির কারণে এখনো কোনো ম্যাচে মাঠে নামেনি নারাইন। বঙ্গবন্ধু বিপিএলের এই আসরের ঢাকা পর্বে ৩ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম পর্বে এক ম্যাচ হেরে এখন ৪ ম্যাচে ৩ জয় ও একটি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে খেলার আগে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে এসেছিল মঈন আলী। এই আগমনের পিছনে ভূমিকা রেখেছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১০ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মঈন আলীর সঙ্গে উস্টারশায়ারে খেলতে গিয়েছিলেন সাকিব। সেখানে গড়ে ওঠা বন্ধুত্বের সৌজন্যেই ২০১০-১১ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে এসেছিল ইংলিশ অলরাউন্ডার। সেই মৌসুমে মোহামেডানে খেলতে আসা মঈন আলীর সঙ্গী ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবাল। পাকিস্তানের আজহার মাহমুদ, মোহম্মদ ইউসুফ ও শ্রীলঙ্কান অলরাউন্ডার ফারভিজ মাহারুফ ছিলেন মোহামেডানের দলে।
12
রাজধানীর মতিঝিলের বক চত্বরে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশন (বিজেএমসি) ভবনের সাততলায় আগুন লেগেছে। সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩ ইউনিট। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজেএমসি ভবনের সাত তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
6
টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় মধুপুরে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে এই দুর্ঘটনা ঘটে। নিহত পাইলট বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু। এদিকে দুর্ঘটনার পর বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে মহড়া ছিল। কিন্তু শুক্রবার বিকালে বাংলাদেশ বিমানের এফ ৭ পিজি বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়। তিনি জানান, দুর্ঘটনার পর বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ ও মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।
6
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতনী ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদ্যাপন হয়েছে। প্রতিমা স্থাপন, দেবী অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, ধর্মালোচনা ও প্রসাদ বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এ পূজা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ৯টার দিকে পূজা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন পরিষদ।বিশ্ববিদ্যালয়ের পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। ধর্মালোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা।এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ অনেকে।এদিকে বিদ্যার দেবী সরস্বতীকে সন্তুষ্টি করে তার আশীর্বাদ পেতে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে অনুষ্ঠিত হয়েছে সরস্বতীর পূজা। গতকাল সকাল থেকে ঝিনাইদহ জেলা শহরের সরকারি কেসি কলেজ, কেন্দ্রীয় বারোয়ারি তলা পূজা মন্দিরে ভিড় জমাতে থাকে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। জ্ঞান লাভের আশায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন শিক্ষার্থীরা।
6
মৌমাছির সঙ্গে যুদ্ধ শুরু করেছেন 'মিস্টার বিন'খ্যাত রোয়ান অ্যাটকিনসন। বিশাল এক প্রাসাদে একাই তাঁকে এ যুদ্ধে শামিল হতে হয়েছে। আর এই যুদ্ধে হয়েছে অপূরণীয় ক্ষতি। এ রকম এক কাহিনিতে 'মিস্টার বিন' চরিত্রের জনপ্রিয় অভিনেতা রোয়ান অ্যাটকিনসনকে এবার পাওয়া যাবে নেটফ্লিক্সে। সেখানে আসছে রোয়ান অভিনীত নতুন সিরিজ 'ম্যান ভার্সেস বি'। ১০ পর্বের এই সিরিজ শিগগিরই প্রকাশ করবে নেটফ্লিক্স। গত বছর গ্রীষ্মে লন্ডনে শুরু হয় 'ম্যান ভার্সেস বি'র শুটিং। এখন চলছে সিরিজটির শুটিং-পরবর্তী কাজ। সিরিজের বেশির ভাগ শুটিং হয়েছে উত্তর-পূর্ব লন্ডনের ছোট্ট শহর আইলসবারিতে। এ ছাড়া কিছু অংশের শুটিং হয় হার্টফোর্ডশায়ারের বোভিংডনে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শহরে 'মিস্টার বিন' এসেছে শুনে তাঁকে দেখতে বহু মানুষ সেখানে ছুটে যায়। 'ম্যান ভার্সেস বি' ১০ পর্বের সিরিজ, যার প্রতিটি পর্বের দৈর্ঘ্য ১০ মিনিট। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রোয়ান অ্যাটকিনসন। 'মিস্টার বিন' ও 'জনি ইংলিশ' চরিত্রে অভিনয়ের জন্য বিপুল জনপ্রিয়তা পাওয়া রোয়ান ছাড়াও নতুন এ সিরিজে অভিনয় করেছেন জুলিয়ান রিন্ড-টুট, উইলিয়াম ডেভিস প্রমুখ। সিরিজটি পরিচালনা করছেন ডেভিড কের। আগামী ২৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি। এর আগে রোয়ান অ্যাটকিনসনকে দেখা গেছে চলচ্চিত্র সিরিজ 'জনি ইংলিশ'-এ। ৬৭ বছর বয়সী এই অভিনেতার জন্ম যুক্তরাজ্যে। তিনি তিন সন্তানের বাবা।
2
বিসিবিকে ১৩ দফা দাবি জানিয়ে চিঠি দিলেন সাকিবরা। বেতন বৃদ্ধিসহ আগের ১১ দাবির সঙ্গে আরো দুই দফা যুক্ত করে ১৩ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন এসব দাবির কথা তুলে ধরা হয়। ক্রিকেটারদের পক্ষে ১৩ দফা দাবি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। তিনি জানান, বোর্ডের সঙ্গে আলোচনা করতে আজ রাতে বিসিবিতে যাবে আন্দোলনরত ক্রিকেটাররা। মুস্তাফিজুর বলেন, ক্রিকেট বোর্ড তাদের দাবি পূরণ না করা পর্যন্ত ক্রিকেটাররা খেলা থেকে বিরত থাকবে। ক্রিকেটারদের আসন্ন ভারত সফর এড়িয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই যোগ করে তিনি বলেন, 'দাবি পূরণের সাথে সাথে খেলোয়াড়রা ক্রিকেট-সম্পর্কিত কার্যক্রম আবার শুরু করবেন। তারা ক্রিকেটে ফিরে আসতে আগ্রহী।' ক্রিকেটারদের আগের ১১ দাবির সাথে নতুন যুক্ত হওয়া দাবি দুটি হলো- বিসিবি যে পরিমাণ রাজস্ব আয় করে তার ভাগ দেয়া এবং নারী ক্রিকেটারদের সমস্ত দাবি বাস্তবায়ন করা। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আবদুর রাজ্জাক, সৌম্য সরকার, মুমিনুল হক, সাব্বির রহামন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, অলক কাপালি ও তুষার ইমরানসহ মোট ৪৯ জন ক্রিকেটার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। মুস্তাফিজুর ১৩ দফা দাবি উত্থাপনের পর সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন, 'আমরা আমাদের দাবিগুলো আরও ভালোভাবে ঘোষণা করতে চেয়েছিলাম এবং সে কারণেই আমরা কিছুটা সময় নিয়েছি। আমরা শুনেছি বিসিবি চায় আমরা তাদের সাথে দেখা করে সংকট নিয়ে কথা বলি। আমরা অবশ্যই বিসিবিতে যাব এবং তাদের সাথে কথা বলব। তবে তার আগে, আমাদের পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা করতে হবে।' এর আগে সংকট সমাধানের আশ্বাস দিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে বিসিবির আগ্রহের কথা জানান বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন। দুপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে তিনি বলেন, 'এই সংকট সমাধান করা কঠিন কিছু নয়, এটা কেবল সময়ের ব্যাপার। তবে এর জন্য আমাদের ক্রিকেটারদের সাথে কথা বলতে হবে। আলোচনায় বসলেই বিষয়গুলোর নিষ্পত্তি হবে।' এর আগে মঙ্গলবার ১১ দফা দাবি বেধে দিয়ে ধর্মঘটে যাওয়া ক্রিকেটারদের উদ্দেশে কড়া ভাষায় বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, 'তারা (ধর্মঘটে যাওয়া ক্রিকেটাররা) ম্যাচ না খেলে এবং ক্যাম্পে যোগ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশের ক্রিকেটকে কারা ধ্বংস করতে চায় সেটা আমাদের খুঁজে বের করা প্রয়োজন। আমরা ক্রিকেটারদের খেলতে বলবো। যদি তারা খেলতে অস্বীকৃতি জানায় সেটা তাদের ব্যাপার।' ক্রিকেটারদের দাবির বিষয়ে তিনি বলেন, 'তাদের (ক্রিকেটার) দাবিগুলো আমরা দেখেছি। আমি শকড, কারণ তারা এই দাবিগুলো নিয়ে আগে আমাদের কাছে আসেনি। তারা আমাদের কাছে আসতে পারতো, আমরা তাদের সব দাবি মেনে নিতাম। কিছু মানুষ বিশ্বে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে এবং তারা শীর্ষ ক্রিকেটারদের বোর্ডের বিপক্ষে যেতে উসকানি দিচ্ছে।' সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ দেশের শীর্ষ ক্রিকেটাররা সোমবার ঘোষণা দেন যে বেতন-ভাতা বৃদ্ধিসহ তাদের ১১ দফা দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূরণ না করা পর্যন্ত তারা ক্রিকেট সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। আগামী মাসে টি২০ ও টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার ক্থা বাংলাদেশের ক্রিকেটারদের। তবে এই সফরের আগে ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেয়ায় টাইগারদের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
12
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাড়াঁশি অভিযানে গুলি বিনিময়ের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাব জানিয়েছে, নিহত ব্যক্তি কুখ্যাত ডাকাত। সোমবার ভোররাতে টেকনাফের হ্নীলা লেদা নুরালী পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন টেকনাফ হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা নুরালীর ডেইল এলাকার মকতুল হোসেনের ছেলে নুরুল আমিন (৩০)। তিনি আমিন ডাকাত দলের প্রধান বলে জানিয়েছে র্যাব। বিডি প্রতিদিন/ফারজানা
6
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬১৭ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গতকাল ২৪ জনের মৃত্যু এবং ৫৮৯ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।এর আগে জুনের শেষ নাগাদ থেকে আগস্টের শেষ নাগাদ পর্যন্ত টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপরে ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। গত ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮২১টি সক্রিয় ল্যাবে ২১ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করলে ৬১৭ টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ।যেখানে গতকাল ৮২১টি সক্রিয় ল্যাবে ১৭ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষা করলে ৫৮৯ টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ৩ দশমিক ৪১ শতাংশ।সর্বশেষ ২১ ফেব্রুয়ারি শনাক্তের হার ২ শতাংশে নেমেছিল। এরপর ক্রমেই বেড়েছে। এপ্রিল-মে মাসে কিছুটা কমলেও পরের মাসগুলোতে টানা উর্ধ্বমুখী ছিল। জুলাই মাসে চূড়ায় ওঠে। আগস্টের শুরু থেকে ক্রমান্বয়ে শনাক্তের হার কমতে শুরু করে। সে হিসাবে গতকাল দেশে কোভিড রোগী শনাক্তের হার আট মাসের মধ্যে সর্বনিম্ন ছিল।এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এই দুই বিভাগে গত এক দিনে ৭ জন করে কোভিড রোগী মারা গেছেন। এ ছাড়া রাজশাহীতে ২ জন ও খুলনাতে ২ জন মারা গেছেন। আর বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।এক দিনে করোনায় মৃত ১৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৯ আর নারী ৯ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছর বয়সী ২ জন, ৬১-৭০ বছর বয়সী ৩ জন, ৫১-৬০ বছর বয়সী ৫ জন, ৪১-৫০ বছর বয়সী ৫,৩১-৪০ বছর বয়সী ২ জন এবং ০-১০ বছর বয়সী ২ জন কোভিড রোগী এই সময়ে মারা গেছেন।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১ হাজার ১১২ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন। আর মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৭৩ জন করোনা রোগীর।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত রোগী শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।
6
অসুস্থ নাতিকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁওয়ের সদর আধুনিক হাসপাতালে নিয়ে এসে আইয়ুব আলীর ভোগান্তি আরও বেড়েছে। গতকাল রোববার ওই হাসপাতাল গিয়ে দেখা মিলল তাঁর। সদর উপজেলার পূর্ব নারগুন গ্রাম থেকে আসা আইয়ুব জানালেন, শয্যা খালি না থাকায় নাতিকে নিয়ে ১৫ ঘণ্টা ধরে শিশু ওয়ার্ডের বাইরে অপেক্ষা করছেন। কখন শয্যা খালি হবে, কখন নাতিকে চিকিৎসককে দেখানোর সুযোগ পাবেন এখনো তা জানেন না আইয়ুব। তাঁর মতো অনিশ্চয়তা নিয়ে আরও অনেক শিশু রোগীর অভিভাবক অপেক্ষা করছেন ওয়ার্ডের বাইরে।শিশু ওয়ার্ডের ভেতরের চিত্রটা আরও ভয়াবহ। রোগী আর স্বজনদের ভিড়ে তিল ধারণের ঠাঁইটুকুও নেই। শয্যার তুলনায় রোগীর চাপ বেড়ে যাওয়ায় তিন-চারজন শিশুকে এক বেডে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত মানুষের চাপে এবং টয়লেটগুলো ঠিকভাবে পরিষ্কার না করায় দুর্গন্ধে ওয়ার্ডের ভেতরে টেকা দায়। ফ্যান নষ্ট থাকায় তীব্র গরমে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠেছে। হাতপাখা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন অনেকে। গরমে টিকতে না পেরে কেউ কেউ শিশুকে কোলে নিয়ে ওয়ার্ডের বাইরে হাসপাতাল চত্বরের গাছতলায় ঠাঁই নিয়েছেন।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল জানান, ফ্যান ঠিক করার জন্য গণপূর্ত বিভাগকে কয়েক দফা চিঠি দেওয়া হলেও তারা বিষয়টি গ্রাহ্য করছে না। এ প্রসঙ্গে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. মাজিদার রহমান বলেন, কাজ শুরু হয়েছে। ফ্যান লাগিয়ে দেওয়া হবে।ভোগান্তির এখানেই শেষ নয়। এক রোগীর স্বজন মহসিন আলী জানালেন, শয্যার পাশাপাশি অন্যান্য সরঞ্জামের অপ্রতুলতার কারণেও ভোগান্তি পোহাতে হচ্ছে। শিশুদের অক্সিজেন দেওয়ার যন্ত্র আছে মাত্র দুটি। এর মধ্যে একটি নষ্ট থাকায় একটিমাত্র যন্ত্র দিয়ে কাজ চলছে। গুরুতর শিশুদেরও অক্সিজেন নেওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। নার্সদের কাছ থেকেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। উল্টো রোগীর স্বজনদের হয়রানি করা হচ্ছে।শিশু ওয়ার্ডের নার্সিং ইনচার্জ সাবিনা ইয়াসমিন বলেন, দু-একজন নার্স নিয়ে শত শত রোগীর চাপ সামলাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত সেবা কী করে দেবেন!হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করে স্থানীয় শিশুদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। হাসপাতালে তাই রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছে। বহির্বিভাগেও রোগীর উপচে পড়া ভিড়। যে গতিতে রোগী বাড়ছে তা নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরও উদ্বিগ্ন। এর মধ্যেই গত দেড় মাসে ৩৮০৯ শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।তবে স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, গত দেড় মাসে এই হাসপাতালে চিকিৎসাধীন ৩১ শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনার কারণেই এত শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. শাহজাহান নেওয়াজ বলছেন, মৌসুম বদলের সময় গরম-ঠান্ডার কারণে শিশুরা জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে। তাই রোগীর চাপ বেড়েছে। রোগী ভর্তির হার অনুযায়ী মৃত্যুর হার অনেক কম। যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বেশির ভাগই অপরিণত ও কম ওজনের নবজাতক।পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া গ্রাম থেকে রোগী নিয়ে আসা সুমন আলীর অভিযোগ, রোগীদের ঠিকভাবে খাবার দেওয়া হয় না। ওষুধও বাইরে থেকে কিনতে হয়। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক কোনো মন্তব্য করতে রাজি হননি। আর ডা. শাহজাহান দাবি করেছেন, মূল ওষুধগুলো হাসপাতাল থেকেই সরবরাহ করা হচ্ছে।
6
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, 'রাস্তায় মানুষ বলাবলি করছে, ওবায়দুল কাদের সাহেব নাকি মেরুদণ্ডহীন প্রাণী।' বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা ওই মন্তব্য করেন। প্রায় এক ঘণ্টার ফেসবুক লাইভে তিনি কাদের মির্জা বলেন, 'আজকে একটি অপ্রিয় সত্য কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে আজকে যে দুর্বৃত্তায়ন চলছে, অপরাজনীতিকদের নিয়ন্ত্রণে যাচ্ছে দেশ। এ জন্য আজকে রাস্তায় মানুষ বলাবলি করছে, ওবায়দুল কাদের সাহেব নাকি মেরুদণ্ডহীন প্রাণী। আর নোয়াখালীর মানুষ আজকে বলাবলি করছে, নোয়াখালী রাজনীতির এই দুরবস্থা এবং একরাম চৌধুরীর অপকর্মের জন্য মেরুদণ্ডহীন খায়রুল আনম সেলিম (জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী) দায়ী। এটা অপ্রিয় হলেও সত্য কথা, মানুষ বলে।' আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরদিন ফেসবুক লাইভে কাদের মির্জা আরও বলেন, 'দলের এখন সুসময়। আজকে বসন্তের কোকিলদের আনাগোনা চলছে। যাঁরা ত্যাগী, তাঁরা হারিয়ে যাচ্ছেন। আমি আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, পঁচাত্তরের পর এখানে যেভাবে দায়িত্ব নিয়েছিলাম, সেভাবে আবার দলের দুঃসময়ে কান্ডারি হিসেবে দায়িত্ব নেব। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন। আমি বিশ্বাস করি, আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন। আমার প্রতি বিশ্বাস রাখবেন।' বসুরহাটের পৌর মেয়র বলেন, 'আওয়ামী লীগের অপরাজনীতির কারণে হেফাজতের উত্থান। আমি স্পষ্ট বলব। আমি আগে থেকেও বলেছি।' কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, 'ওবায়দুল কাদের সাহেব, আপনি কার স্বার্থে কিসের স্বার্থে কেন আজকে সন্ত্রাসী, অস্ত্রবাজদের পক্ষে অবস্থান নিলেন? আমার কর্মীরা গুলি খেয়ে ঢাকাতে হাসপাতালে কাতরাচ্ছে। আপনি তো যাননি। আপনার একটা প্রতিনিধি, দলের একটা নেতাও যায়নি। ভাই হিসেবে নয়, দলের একজন কর্মী হিসেবে আপনি আসেননি, প্রতিনিধি পাঠাননি। কেন আসেননি-এটার জবাব একদিন দিতে হবে।' ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরের প্রসঙ্গে কাদের মির্জা বলেন, 'মন্ত্রীর স্ত্রী সন্ত্রাসীদের অর্থ জোগান দিয়েছেন তাঁর স্বার্থে, যেহেতু সে দুর্নীতিগ্রস্ত। তাঁর দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য। কারণ, আমি যাতে তাঁর দুর্নীতির বিরুদ্ধে নেত্রীর কাছে, দেশবাসীর কাছে কোনো কিছু করতে না পারি। সে জন্য তিনি আমার বিরোধিতা করছেন, আমাকে হত্যার ষড়যন্ত্র করছেন। অনুরূপ ষড়যন্ত্র করছে একরাম চৌধুরী, নিজাম হাজারী তাঁদের স্বার্থে।'
9
বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎক পরিষদ। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির কয়েকশ' চিকিৎসক ও শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন। সমাবেশে ঘটনার সঙ্গে জড়িত ডা. শাখাওয়াত ইসলাম ভূইয়া খোকন ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করা হয়। সমাবেশে হোমিওপ্যাথিক চিকিৎসকরা অভিযোগ করে বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ডের হোতা ও ফ্রিডম পার্টির সাবেক নেতা ডা. শাখাওয়াত ইসলাম ভূইয়া বিভিন্ন সময়ে দলের নাম ভাঙিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। বর্তমানে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করছে। অথচ কিছুদিন আগেও তার নেতৃত্বে ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশন বিএনপির ব্যানারে রাজধানী পল্টনে করোনাভাইরাসের প্রতিষেধক বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছিল। কোটি কোটি টাকা বানিজ্যের অভিযোগ তুলে বলা হয়, বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয়ের আড়ালে মনগড়া পদ সৃষ্টি করে ১২৮ জনকে চাকরির নামে জনপ্রতি ১০ থেকে ২০ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন শাখাওয়াত ইসলাম খোকন। এছাড়া বিদেশে পাঠানোর নামে ২৫ জনের কাছ থেকে কয়েক কোটি টাকাও তিনি হাতিয়ে নেন। আওয়ামী লীগের কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নন খোকন। এরপরও বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে মানুষের সঙ্গে মানুষের সঙ্গে প্রতারণা করে চলছেন। বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় করা হলেও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কোনো অনুমোদন নেওয়া হয়নি। প্রতারক খোকনকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। সমাবেশে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুজ্জামান ভুইয়া, সাধারণ সম্পাদক ডা. আশীষ শংকর নিয়োগী, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সহ-সভাপতি শেখ মো. ইফতেখার উদ্দিন, কায়েম উদ্দিন, অপূর্ব কুমার দাস, তারিকুজ্জামান সোহেলসহ শতাধিক চিকিৎসক ও শিক্ষার্থীরাঅংশ নেন।
6
করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার আলোচিত ডাক্তার আমেনার মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন। জেলার করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্বাবধায়কের ব্যক্তিগত সহকারী সোহেল জানান, গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আমেনা অনেক দিন আগেই হাসপাতাল থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন। মঙ্গলবার সকালে তিনি মারা যান। ডা. আমেনা'র করোনা পজিটিভ ছিল। বিডি প্রতিদিন/আরাফাত
6
কোভিডের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বিশ্বের সব দেশ। ২০২১ সালে সবারই কমবেশি ভালো প্রবৃদ্ধি হয়েছে। এবারের মন্দার বিশেষ দিক হলো, উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর চেয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে এগিয়ে আছে। এর আগে ২০০৭-২০০৮ সালের আর্থিক সংকটের সময় ঠিক তার উল্টোটা ঘটেছিল। ওইসিডিভুক্ত (ধনী দেশগুলোর জোট) ৩৮টি দেশের মোট দেশজ উৎপাদন প্রাক্-মহামারি সময়কে ছাড়িয়ে গেছে। ২০২১ সালের শেষ প্রান্তিকে এ দেশগুলোর বেকারত্বের হার ছিল ৫ দশমিক ৭ শতাংশ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের বেকারত্বের গড় হারের সমান। শুধু তাই নয়, এ দেশগুলোর পারিবারিক আয় এখন মহামারির আগের সময়ের চেয়ে বেশি। দ্য ইকোনমিস্ট সম্প্রতি বিশ্বের ধনী দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে সমীক্ষা চালিয়েছে। সেখানে এ চিত্র উঠে এসেছে। তবে সব দেশ একইভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। শঙ্কার কারণ হলো, তাদের মধ্যকার এ ব্যবধান আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।দ্য ইকোনমিস্ট ধনী দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারের অবস্থা বুঝতে পাঁচটি সূচক ব্যবহার করেছে-মোট দেশজ উৎপাদন (জিপিডি), পারিবারিক আয়, স্টক মার্কেটের অবস্থা, মূলধন ব্যয় ও সরকারি ঋণ। ২৩টি দেশের এসব তথ্য বিশ্লেষণ করে তারা দেখিয়েছে, সবচেয়ে এগিয়ে আছে ডেনমার্ক। স্লোভেনিয়া, সুইডেন, নরওয়ে, চিলি-এরাও ওপরের সারিতে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রও মন্দ করেনি। ২৩টি দেশের মধ্যে তারা আছে দশম স্থানে। আবার জার্মানি, ব্রিটেন ও জাপানের মতো দেশ আছে পেছনের সারিতে।তবে যেসব দেশ বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে বেশি যুক্ত, তাদের ক্ষতি হয়েছে বেশি, ফলে পুনরুদ্ধারে তারা কিছুটা পিছিয়ে। কোভিড মোকাবিলামূল বিষয় হচ্ছে সরকার কীভাবে কোভিড মোকাবিলা করেছে, তার ওপরই নির্ভর করছে পুনরুদ্ধার। অনেক দেশ মানুষের হারানো আয় পুষিয়ে দিতে বিপুল অঙ্কের নগদ অর্থ প্রণোদনা দিয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সবার আগে। ২০২০ ও ২০২১ সালে তিন দফায় প্রণোদনা দিয়েছে তারা-সব মিলিয়ে দুই লাখ কোটি ডলারের বেশি। প্রণোদনা চেক থেকে শুরু করে বেকার ভাতার আওতা বৃদ্ধিসহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে তারা। কানাডাও মার্কিন যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করেছে। যুক্তরাষ্ট্রের গৃহীত নীতিমালায় দেখা যায়, সেখানে একদিকে আছে বেকারত্ব ভাতার পরিমাণ ও মেয়াদ বাড়ানো, অন্যদিকে আছে ঋণের মাধ্যমে ছোট ব্যবসাগুলোকে কর্মসংস্থান না কমাতে উৎসাহিত করা। কিন্তু ইউরোপের তিনটি দেশেই ছাঁটাই বন্ধে কর্মীদের বেতনের একটা বড় অংশ প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। ওই দেশগুলোতে বেকারত্ব ভাতার মেয়াদ বাড়ানোর ব্যবস্থাও করা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে বেকারত্ব ভাতার মেয়াদ ছিল ২০২০ সালের জুলাই মাসের শেষ পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু বাস্তবে দেখা গেল, সেই সময়ের মধ্যে অর্থনীতিতে গতি সঞ্চার হওয়ার সম্ভাবনা কম। সেই সময়ের পর ভাতার মেয়াদ বাড়ানোর বিষয়টি দলীয় রাজনীতিতে আটকে গেল ও মেয়াদ শেষ হয়ে গেল। অবশ্য এ প্রসঙ্গে উল্লেখ করা উচিত যে সেখানে দরিদ্রদের জন্য বিদ্যমান খাদ্য সহায়তা কার্যক্রমের জন্য বরাদ্দ বাড়ানো হয় এবং করোনাকালে (২০২০ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে) তার সুবিধা পাওয়া মানুষের সংখ্যা অনেক বেড়ে যায়। অন্যদিকে ইউরোপের অনেক দেশেই বেকার ভাতার মেয়াদ বাড়ানো হয়েছে। এ ছাড়া কর্মী ছাঁটাই রোধের ব্যবস্থা করা হয়েছে।যুক্তরাষ্ট্রের রাজস্ব ব্যয়ের পরিমাণ (জিডিপির শতাংশ হিসেবে) ইউরোপের তিনটি দেশের চেয়ে অনেক বেশি। মূল পার্থক্য হচ্ছে প্রণোদনার অর্থ ব্যয়ের ধরনে। যুক্তরাষ্ট্রে বেশি জোর দেওয়া হয়েছে ব্যবসায় সহায়তা দেওয়ার ওপর। ব্যবসা বাঁচলে চাকরি বাঁচবে-এ অর্থে। আর ইউরোপের দৃষ্টি সরাসরি কর্মসংস্থানের ওপর। তবে বেকারত্ব বৃদ্ধি ও কর্মী ছাঁটাই রোধে ইউরোপের দেশগুলো সফলতা দেখালেও তারা অর্থনৈতিক সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে আর্থিক প্রণোদনা দীর্ঘকাল চালিয়ে যাওয়ার ব্যাপারে নীতিনির্ধারকদের মধ্যে অস্বস্তি দেখা যাচ্ছে। তাদের ভয়, ঋণের বোঝা বেড়ে অসহনীয় পর্যায়ে চলে যায় কি না। এদিকে মানুষের হাতে প্রণোদনার অনেক টাকা জমে যায়। গত বছর বিধিনিষেধ উঠে গেলে মানুষ হাত খুলে ব্যয় করতে শুরু করে। এতে মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভোক্তা মূল্যস্ফীতি এখন ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। সব দেশেই কমবেশি একই অবস্থা। এ অবস্থায় প্রণোদনা বন্ধ করে তারা এখন সুদহার বৃদ্ধির পথে হাঁটতে শুরু করেছে। কিন্তু অর্থনীতিবিদদের শঙ্কা, এতে অর্থনৈতিক পুনরুদ্ধার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশের প্রণোদনাবাংলাদেশও কোভিড মোকাবিলায় জিডিপির ৪ শতাংশের ওপরে প্রণোদনা দিয়েছে। কিন্তু উন্নত দেশগুলো যেখানে ব্যবসা বাঁচানোর পাশাপাশি মানুষকে সরাসরি নগদ প্রণোদনা দিয়েছে, দেশে সেটা তেমন একটা হয়নি। তবে ৫০ লাখ দরিদ্র মানুষকে দুবার সরাসরি আড়াই হাজার টাকা দেওয়ার উদ্যোগ নেয় সরকার, কিন্তু প্রয়োজনীয় তথ্যের অভাবে সবাইকে তা দেওয়া যায়নি। আর দেশে দেওয়া হয়েছে মূলত ঋণ। বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী এ প্রণোদনার ঋণ পেয়ে ভালোভাবে ঘুরে দাঁড়ালেও ক্ষুদ্র ও মাঝারি খাত পিছিয়ে আছে। তাদের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা-ও পুরোপুরি বিতরণ করা যায়নি নথিপত্রের সমস্যার কারণে। কিন্তু দেশের বেশির ভাগ মানুষের কর্মসংস্থান এ খাতে। এ পরিস্থিতিতে মানুষের আয় কমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে অমিক্রনের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি কমতে পারে। কিন্তু অমিক্রনের ধার কমে আসছে। ইকোনমিস্ট মনে করছে, বছরের বাকি তিন প্রান্তিকে যে প্রবৃদ্ধি হবে, তাতে ক্ষতি পুষিয়ে যাবে। দ্য ইকোনমিস্ট বলছে, চলতি বছর সবচেয়ে এগিয়ে থাকা তিনটি দেশের সামগ্রিক জিডিপি মহামারির আগের সময়ের চেয়ে ৫ শতাংশ বেশি হতে পারে। যারা নিচের দিকে আছে, তাদেরও বাড়বে, তবে মাত্র ১ শতাংশ। অর্থাৎ বৈষম্য বাড়বে।
0
যুবলীগের আইন বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি পাওয়া ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত জয় বাংলা ও বঙ্গবন্ধুর আদর্শের লোক হিসাবেই থাকবেন। রোববার (৮ আগস্ট) ব্যক্তিগত ফেসবুক পেজে এক লাইভে তিনি এ কথা বলেন।লাইভে সুমন বলেন, যারা আমাদের দল (আওয়ামী লীগ) করেন বা আমরা একই আদর্শের সৈনিক তাঁরা যদি কোন কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি খুবই ক্ষমাপ্রার্থী। আজকে আমাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, দুই বছর পরতো এমনিতেই হয়তো কমিটি থাকবে না (মেয়াদ শেষে)। তবে এরপরে আমি যেভাবে কাজ করতাম...। এখনো আমি বিশ্বাস করি, মৃত্যুর আগ পর্যন্ত আমি জয় বাংলা লোক, বঙ্গবন্ধুর আদর্শের লোক। যদি কেউ বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষের জন্য কাজ করে তবে তাঁদের বঙ্গবন্ধুর আদর্শের লোক বলেই বিবেচনা করা হবে। কেননা, বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেন বাংলাদেশের মানুষের জন্য। তাই আমি বলি, পদে আছি বা না থাকলেও আমার রক্তে-মাংসে যে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' এই মশাল আমি আমার ভেতরে জ্বালিয়ে রাখব।তিনি বলেন, বাংলাদেশ, জয় বাংলা, বঙ্গবন্ধু এসব ওতপ্রোতভাবে জড়িত। যারা জয় বাংলা এবং বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না তাঁদের নৈতিকভাবে কোনো অধিকার থাকে না এ বাংলাদেশে থাকার। কারণ, বঙ্গবন্ধু হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক। আমি শুধু বলার চেষ্টা করেছি, এটি বুকে ধারণ করতে হয় এবং সবসময় 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' এই স্লোগানটি হবে সব সময় বাংলাদেশের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে, আপামর মানুষের স্বার্থে-এটুকুই আমি শুধু বলার চেষ্টা করেছি।সুমন বলেন, আমার মা সঙ্গে কথা বলার সময় আমাকে জিজ্ঞাসা করেছেন যে, যুবলীগ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার কারণে মন খারাপ হয়েছে কি-না? আমি বলেছি পদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ায় মন খারাপ হয়নি। কিন্তু যারা অনেক আশা করে আমাকে এই পদে নিয়ে এসেছিলেন, তাঁদের জন্য মন খারাপ হয়েছে। কারণ এবারের যুবলীগের কমিটিতে কেউ লুটপাট বা লেনদেন করে নেতা হয়নি। সবাই তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্যতা এবং যোগ্যতার কারণে নেতা হয়েছেন। বিশেষ করে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও অ্যাডভোকেট যুঁথি আপা যিনি আমাকে উচ্ছ্বসিত করে প্রশংসা করেছেন-তাঁদের ঋণ আমি শোধ করতে পারব না।অব্যাহতি দেওয়াকে ইতিবাচক হিসাবে নিয়েছেন সুমন। তিনি বলেন, দল যখন কোন সিদ্ধান্ত নেয়, তখন তা ভালো হবে এ রকম চিন্তা করেই নেয়। এই সিদ্ধান্তে আমার কোন দ্বিমত নেই। বিশ্বাস করি দলের ভালোর জন্যই করা হয়েছে।জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিনে আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন স্লোগান দেন। এই ঘটনার পর ফেসবুকে লাইভে তাঁর সমালোচনা করেন সুমন। সুমনের এই সমালোচনাকে নেতিবাচক হিসাবে নিয়েছিল আওয়ামী লীগের বেশির ভাগ নেতা, কর্মী ও সমর্থকেরা।
9
ঋতুর রানি শরৎ বিদায় নিয়েছে বেশ কিছুদিন হয়েছে। ধানের ওপর মাথা রেখে প্রকৃতিতে হাজির হয়েছে হেমন্ত। রাত ও ভোরের দিকে হালকা শীত অনুভব হলেও, দুপুরে রোদের তাপ কিন্তু আছেই। কড়া রোদে বাইরে গেলে কিংবা গণপরিবহনে চলাচলকালে দরদর করে ঝরে ঘাম। এ সময় পোশাকের ব্যাপারে সচেতন হওয়া চাই। চাই আরাম।পোশাক ব্র্যান্ড অঞ্জন'সের ডিজাইনার বকুল বেগম জানান, হেমন্তের আগমনে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে শীত আসছে। তাই সকালে ও রাতের দিকে বাতাসে ঠান্ডা অনুভব হয়। এ সময় সাধারণত ফুল স্লিভ কিংবা থ্রি-কোয়ার্টার লং কুর্তি, কামিজ, শাল, টি-শার্ট, জ্যাকেট, হুডি, কটি, হাতাওয়ালা পোশাক পরলে আরাম বোধ হয়।হেমন্ত ও শীতের পূর্বাভাসকে মাথায় রেখে অঞ্জন'স এ বছর এনেছে স্ক্রিন ও ব্লক প্রিন্টেড, এমব্রয়ডারি উজ্জ্বল ও গাঢ় রঙের শাল, স্কার্ফ, কটি, ডেনিম প্যান্ট, টুইল প্যান্ট, লেগিংসসহ বিভিন্ন ধরনের আরামদায়ক পোশাক। পোশাক ব্র্যান্ড আড়ং, সেইলর, রঙ বাংলাদেশে পাওয়া যাচ্ছে উজ্জ্বল রঙের শাড়ি, সালোয়ার-কামিজ, লং কামিজ, টপস, পাঞ্জাবি, কুর্তা, শার্ট ও টি-শার্ট ইত্যাদি। শীত সামনে রেখে 'সারা' নিয়ে এসেছে ছোট ও বড়দের জ্যাকেট, টপস, হুডি, চাদর ইত্যাদি।উজ্জ্বল ও গাঢ় রং, যেমন কালো, গাঢ় নীল, গাঢ় কমলা, গাঢ় ম্যাজেন্টা ইত্যাদি বিভিন্ন ধরনের গাঢ় রঙের পোশাক পরার এখনই সময়। এ সময়ে হালকা রং মানানসই নয়।হেমন্ত ঋতুতে অঞ্জন'সের পোশাকে মোটিফের ক্ষেত্রে জিওমেট্রিক, ফ্লোরাল বেশি প্রাধান্য পেয়েছে। রঙ বাংলাদেশের পোশাকেও রয়েছে স্ক্রিন প্রিন্ট ও ফুলেল ডিজাইন। যেহেতু এ ঋতুতে কিছুটা ঠান্ডা বাতাস বয়। এ সময় ফুল স্লিভ কিংবা থ্রি-কোয়ার্টার আরামদায়ক হাতাওয়ালা পোশাক পরতে পারেন। এ সময় বিয়ে বা কোনো অনুষ্ঠানে গেলেও ফুল হাতার পোশাক পরতে পারেন; বিশেষ করে কার্তিকের শেষের দিকে এবং অগ্রহায়ণ মাসে বড় হাতার পোশাক আপনাকে উষ্ণতা দেবে। এ সময়ে পরার জন্য সিল্কের পোশাকও কিন্তু মন্দ নয়। হেমন্ত ঋতুতে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন সিল্ক, জর্জেট ও মখমল পোশাকে।ডিজাইনার বকুল জানান, শীত বা গ্রীষ্মে সারা বছরই সুতি কাপড় চলে। এ ঋতুতে একটু ভারী সুতার কাপড়, যেমন খাদি, বেশ আরামদায়ক। অঞ্জন'স এ ঋতুর পোশাক তৈরিতে বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করেছে। সিল্ক কিংবা জর্জেট কাপড় পরার এটাই উপযুক্ত সময়। এখন পরতে পারেন খাদি, সিল্ক, জর্জেট, লিনেন, কটন, ধুপিয়ান, ভয়েল, মসলিন, চিকেন ও তাঁতের কাপড়। এ ধরনের কাপড়ে নকশার জন্য যোগ করা হয় স্ক্রিন, ব্লক, এমব্রয়ডারিসহ বিভিন্ন ভেলুয়েশন।এ ঋতুতে ছেলে-মেয়েদের জন্য লং কামিজ, কুর্তি, লেগিংস, শাল, হুডি, টি-শার্ট, কটি, স্কার্ফ, বিভিন্ন ধরনের স্টাইলিশ ও ফিউশনধর্মী পোশাক তৈরি করেছে অঞ্জন'স। জানিয়েছেন বকুল।এ ঋতুতে তাঁতের পোশাকও বেশ আরামদায়ক। তাঁতের কাপড়ে নকশার জন্য ফ্যাশন হাউসগুলো বাটিক, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্টকে প্রাধান্য দিচ্ছে। কর্মজীবী নারী ও গৃহিণীদের জন্য আরামদায়ক পোশাক হলো সালোয়ার-কামিজ, কুর্তি। আর তা যদি হয় বাটিকের, তাহলে তো কথাই নেই। বাটিক ছাড়াও স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্টের শাড়ি ও কুর্তিতে স্বস্তি পাওয়া যায় এ সময়। কুর্তি সাশ্রয়ী দামে কেনা যায়। এতে আলাদা ঝুটঝামেলা নেই। কুর্তি পরা যায় প্যান্ট, টাইস, জ্যাগিংস, লেগিংসের সঙ্গে মিলিয়ে। সিঙ্গেল কামিজ, লং কামিজ, টপসও জ্যাগিংসের সঙ্গে কিংবা প্যান্টের সঙ্গে পরা যায়।শীত মাথায় রেখে অঞ্জন'স শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাক তৈরি করেছে। এর মধ্যে সুতি কাপড়ের ওপর স্ক্রিন প্রিন্ট করা ফ্রক, কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, কটি, হুডি উল্লেখযোগ্য। শিশুদের ক্ষেত্রেও ফুল স্লিভ টি-শার্ট হলে ভালো হয়।পুরুষেরা ক্যাজুয়াল পোশাকের জন্য ফুল হাতা শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবি ইত্যাদি বেছে নিতে পারেন। বিয়ে ও যেকোনো অনুষ্ঠানে পরার জন্য আড়ং থেকে কিনতে পারেন সুতি জামদানি পাঞ্জাবি, জয়শ্রী সিল্ক, সিল্ক ও মসলিনের পাঞ্জাবি।
4
কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান অনার্সের (সম্মান) পরীক্ষাসহ সব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় স্থগিত পরীক্ষা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।গতকাল মঙ্গলবার নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন কুমিল্লার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা পরীক্ষার রুটিন না দেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৯ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষসহ বিভিন্ন বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবিও জানান তাঁরা।ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান রাসেল বলেন, '২০১৭ সালে অনার্সে ভর্তি হয়েছি। ২০২১ সালে অনার্সের সনদ শেষ করে মাস্টার্সে থাকার কথা। এখন ২০২২ সাল। এখনো তৃতীয় বর্ষে পড়ছি। আমরা চাই শিক্ষামন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ লাখ শিক্ষার্থীকে সেশন জট থেকে মুক্তি দেবেন।'অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী নুসরাত জাহান ইশিতা বলেন, সাত বছরেও অনার্স শেষ করতে পারিনি। আমার মা নেই। বেকার হয়ে এখন পরিবার, দেশ ও মানুষের জন্য বোঝা হয়ে আছি। আমাদের অনেক সহপাঠী পড়ালেখা বন্ধ করে দিয়েছি। কেউ বিদেশ চলে গেছেন। অনেকের বিয়ে হয়ে যাচ্ছে।মানববন্ধনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আবু সুফিয়ান, ফয়সাল আহমেদ, নুশরাত জাহান ঈশিতা, মহিউদ্দিন আকাশ প্রমুখ।
6
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর মেয়াদে আরো দুই দফা দেশটির ক্ষমতায় থাকার এক আইনে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে ২০৩৬ সাল পর্যন্ত ক্রেমলিন প্রাসাদেই অবস্থান করবেন তিনি। সোমবার রুশ সরকারি সূত্রের বরাত দিয়ে এই খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর আগে গত মাসে রুশ আইন পরিষদে আইনটি পাস করা হয়। নতুন আইন অনুযায়ী, ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর মেয়াদ শেষ হওয়ার পর পুতিনকে আরো দুই দফা রাশিয়ার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয় রুশ আইন পরিষদ। গত বছর এক গণভোটের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা বিষয়ক নতুন এই আইনের অনুমোদন নেয়া হয়। এর মাধ্যমে ৬৮ বছর বয়সী চার মেয়াদে দায়িত্ব পালন করা রুশ প্রেসিডেন্টের ৮৩ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুযোগ হলো। নতুন আইনে অবশ্য বলা হয়েছে, ভবিষ্যতে কেউ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দুই বারের বেশি মেয়াদে দায়িত্বে থাকতে পারবেন না। আইনে বলা হয়, ৩৫ বছর বয়সী রাশিয়ায় স্থায়ীভাবে ২৫ বছরের বেশি বাস করা যে কোনো নাগরিক দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে তার অন্য কোনো দেশে নাগরিকত্ব বা বসবাসের অনুমতিপত্র থাকতে পারবে না। আইনে অবশ্য রুশ প্রেসিডেন্টের আগের ও বর্তমান মেয়াদকে ধরা হয়নি। এর আগে ২০০০ সালে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভ্লাদিমির পুতিন। মাঝে ২০০৮ সালে চার বছর মেয়াদে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০১২ সালে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সূত্র : রয়টার্স ও আনাদোলু এজেন্সি
3
পাকিস্তানকেন্দ্রীয় সরকার কতৃক বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার প্রতিবাদে মুসলিম লীগ-নাওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফের এবার উচ্চ আদালতের শরণাপন্ন হবেন। আদালত থেকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি পেলেও সরকারি বাঁধা থাকায়, তিনি উচ্চ আদালতে আবেদন করবেন। এদিকে, পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, ফেডারেল মন্ত্রিসভার অনুমোদনের পর শেহবাজের নাম কালো তালিকায় রাখা হয়েছিল। এছাড়াওতিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফকে দোহা হয়ে যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তিনি যখন লাহোর বিমানবন্দরে পৌঁছান, অভিবাসন কর্মকর্তারা তাকে জানান, তিনি বিমানে উঠতে পারবেন না, কারণ তার নাম নিষিদ্ধ তালিকায় আছে। উল্লেখ্য, গত ৭ মে লাহোর হাইকোর্ট তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার শর্তসাপেক্ষে অনুমতি দেয়। বিডি প্রতিদিন/ অন্তরা কবির
3
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, 'জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন অধিকারবঞ্চিত শোষিত মানুষকে। আমাদের স্বাধীনতা সংগ্রামে তার রণসংগীত প্রেরণা জুগিয়েছিল।' আজ শুক্রবার বিকালে ত্রিশালের নজরুল একাডেমি প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নজরুলকে নিয়ে আরও গবেষণা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আগামী বছর ত্রিশালে জাতীয়ভাবে নজরুলের জন্মবার্ষিকী উদযাপনেরও আশ্বাস দেন। বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ফখরুল ইমাম এমপি, কাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হক। স্মারক বক্তৃতা করেন জাতীয় কবির দৌহিত্রী, বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক খিলখিল কাজী। শেষে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
9
নগরীতে ভাড়া নিয়ে তর্কাতর্কির পর বাস থেকে ধাক্কা দিয়ে স্কুলশিক্ষককে ফেলে দেওয়ার ঘটনায় চালকসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-৭ চান্দগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।আটকেরা হলেন বাসচালক মো. লিটন (৩২), কন্ড্রাকটর মো. হোসেন (২৫) ও চালকের সহকারী ১৩ বছর বয়সী কিশোর মো. মাহিন। র্যাব-৭ জনসংযোগ কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ চপল বলেন, তিনজনকেই গতকাল বায়েজিদ এলাকা থেকে আটক করা হয়েছে।র্যাব কর্মকর্তা বলেন, গত ২৭ নভেম্বর বেলা ২টার দিকে নগরীর অক্সিজেন মোড় থেকে স্টেশন রোডে যাওয়ার উদ্দেশে ৮ নম্বর রুটের একটি বাসে ওঠেন স্কুলশিক্ষক রহমত উল্লাহ (৩৮)। বাসভাড়া নিয়ে একপর্যায়ে কন্ড্রাকটর মো. হোসেনের সঙ্গে ভাড়া নিয়ে বচসা হয়। এ সময় বাসটি বটতলী রেলস্টেশনের সামনে পৌঁছালে রহমত উল্লাহকে নামতে দেওয়া হয়নি। অতিরিক্ত ভাড়ার জন্য তাঁর সঙ্গে কথা-কাটাকাটির পরে তাঁকে গালাগালি করা হয়। এর একপর্যায়ে ওই শিক্ষককে মারধর করেন।নিয়াজ মোহাম্মদ চপল আরও বলেন, কোতোয়ালি থানাধীন স্টেশন রোডে বাসটি পৌঁছালে কন্ড্রাকটর রহমত উল্লাহকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এ সময় তাঁর পা গাড়ির চাকার নিচে পড়ে। তিনি শরীরের অন্যান্য স্থানেও আঘাত পান। এ ঘটনায় র্যাব ছায়া তদন্তে নেমে জড়িতদের শনাক্তের পর অভিযান চালিয়ে তাঁদের আটক করে বলেও জানান তিনি।এই ঘটনায় আহত স্কুলশিক্ষকের ভাই মো. আরিফ উল্লাহ বাদী হয়ে গতকাল বিকেলে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।আহত স্কুলশিক্ষক বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নগরীর পাঁচলাইশ থানাধীন হাবিবউল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
6
মাদারীপুরের কালকিনিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা তাবলিগ জামাতের ১৪ জন মুসল্লিকে অচেতন করে মালামাল ও টাকা পয়সা লুটে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। অচেতন মুসল্লিদের কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি পৌরসভার চর ঠেঙ্গামারা জামে মসজিদে দেশের বিভিন্ন জেলা থেকে সম্প্রতি তাবলিগ জামাতের একটি জামাত (দল) আসে। সোমবার রাতের তাদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয় অজ্ঞান পার্টির সদস্যরা। তাবলিগ জামাতের ওই সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলে সকলে অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে তাবলিগ সদস্যদের সঙ্গে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। সকালে স্থানীয় লোকজন তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় অসুস্থরা হলেন- মুতাহের আলী, আব্দুর রহিম, হামিদুর রহমান, আছির আলী, তাহের আলী, আব্দুল অয়াহিদ ও মহিউদ্দিনসহ মোট ১৪ জন। একজন ব্যতীত আহতদের সবারই বয়স প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি। সবাই অচেতন থাকায় প্রকৃত ঘটনা এখনও জানা যায়নি। কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অভিজিৎ কুমার গোস্বামী বলেন, অজ্ঞান হয়ে ভর্তি হওয়া মুসল্লিদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তারা শঙ্কামুক্ত, তবে জ্ঞান ফিরতে সময় লাগবে। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
6
কুমিল্লা ইপিজেডে কর্মরত এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। মামলার বিবরণে জানা যায়, জেলার লাকসাম উপজেলার নোয়াগাঁও এলাকায় এক নারী শ্রমিক (২০) কুমিল্লা ইপিজেডে কর্মরত ছিলো। ওই নারীর সঙ্গে কোটবাড়ী এলাকার বিল্লাল হোসেন (১৯) নামে এক যুবকের মোবাইল ফোনে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। পরে সোমবার সকালে কোটবাড়ী এলাকায় দেখা করে উভয়ে। কোটবাড়ী এলাকায় ঘুরাঘুরি শেষে দুপুর ১২টায় নারীকে নিয়ে বিল্লাল হোসেন বুড়িচং উপজেলার ময়নামতি রানীর বাংলো এলাকায় আসে। সেখানে বিল্লাল হোসেনে সঙ্গে আরো তিন যুবক একত্রিত হয়ে ওই নারীকে পাশের একটি ঝোপের মধ্যে নিয়ে পারাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই নারীর চিৎকারে ধর্ষণাকারীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ জানায়, এ ঘটনায় রাতেই ওই নারী বাদি হয়ে ৪জনের নামে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার ৩ ও ৪ নং আসামি বুড়িচং উপজেলার বাগিলরা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো. খোকন মিয়া (২০) ও চান্দিনা উপজেলার রানীরচর গ্রামের মো. মহসিন মিয়ার ছেলে মো. আনিসকে (২০) গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
6
অটোরিকশায় করে দুই সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন মা সাবিনা ইয়াসমিন (৩১)। কিন্তু পথে পেছন থেকে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে মা-মেয়েরা রাস্তায় ছিটকে পড়েন। সৌভাগ্যক্রমে দুই সন্তান বেঁচে গেলেও মারা গেছেন সাবিনা। ভাষানটেক থানা বলছে, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নেভি মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। সাবিনা ইয়াসমিনের স্বামীর নাম রফিকুল ইসলাম। তাঁদের দুই মেয়ে হুমায়রা ইয়াসমিন (৯) ও রাফিয়া ইয়াসমিন (৫)। এই পরিবারটি বিআরবি কলোনির বি-৩৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় থাকত। রফিকুল নৌবাহিনীর সাবেক সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মেয়েকে অটোরিকশায় করে স্কুলে যাওয়ার সময় পেছন থেকে ট্রাস্ট পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। আহত অবস্থায় পথচারীরা প্রথমে সাবিনাকে স্থানীয় মার্স হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বেলা আড়াইটার দিকে। নিহত সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি বগুড়া জেলার সদর থানা এলাকায়। বিকেলে ভাষানটেক থানার উপপরিদর্শক অনয় চন্দ্র পাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কোন বাসের চাপায় সাবিনার মৃত্যু হয়েছে, তা-ও শনাক্ত করা যায়নি। এই পুলিশ কর্মকর্তা বলেন, তিনি খোঁজখবর নিচ্ছেন। দুপুরের দিকে সাবিনা ইয়াসমিনের মরদেহ যে স্ট্রেচারে ছিল, সে স্ট্রেচার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হুমায়রাকে। চোখে অবিশ্বাস নিয়ে বারবার মাকে ছুঁয়ে দেখছিল সে। সাবিনার ছোট মেয়ে রাফিয়া উপস্থিত লোকজনকে ডেকে চিৎকার করে বলতে থাকে, 'আম্মুকে একটা বড় ডাক্তার দেখাও। প্লিজ তোমরা আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যাও।' ঘণ্টাখানেক পর সাবিনার স্বামী শফিকুল ইসলাম হাসপাতালে পৌঁছান। বাবা-মেয়ে পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তখন। ছোট মেয়েটি আত্মীয়স্বজনদের বারবার জিজ্ঞেস করতে থাকে, 'আমার আম্মুর কী হয়েছে, সত্যি করে বল।'
6
মোবাইল পরিষেবা সংস্থাগুলোকে চিঠি দিয়ে আগামী একমাস ফোনের আউট গোয়িং ও ইনকামিং সম্পূর্ণ ফ্রি করার দাবি জানিয়েছে ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এ দাবি জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন। প্রিয়াঙ্কা জানিয়েছেন, মুকেশ আম্বানি (জিও), কুমার মঙ্গলম বিড়লা (ভোডাফোন ও আইডিয়া), পিকে পারওয়ার (ভারত সঞ্চার নিগম লিমিটেড) ও সুনীল ভারতী মিত্তালকে (ভারতী এয়ারটেল) চিঠি লিখে এই দাবি জানানো হয়েছে। পরিযায়ী শ্রমিকরা যে কী ভয়াবহ অবস্থার মধ্যে বিভিন্ন রাজ্যে রয়েছেন সেই ছবি গত কয়েকদিন ধরেই উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।গাড়ি না পেয়ে হাইওয়ে ধরে ঘরমুখো শ্রমিক-মজুরদের ছবি রীতিমতো ভাইরাল। এদিকে শনিবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে আনন্দ বিহার বাস টার্মিনালে হাজার শ্রমিকের থিকথিকে ভিড়ের ছবি দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই।যানবাহন না পেয়ে পায়ে হেঁটে যেতে গিয়ে এর মধ্যেই ঘটেছে অপ্রীতিকর ঘটনাও।কোথাও পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে শ্রমিকদের তো কোথাও ২০০ কিলোমিটার হাঁটার পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে। যে ভাবে শ্রমিক-মজুররা ঘরমুখো হচ্ছেন তা নিয়ে শুক্রবার রাতেই ভিডিও বার্তায় উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রিয়ঙ্কা। বলেছিলেন, এই পরিস্থিতি সরকার দ্রুত নিয়ন্ত্রণ করুক। এর আগে, গত ২৩ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জনকল্যাণ সেসের টাকা থেকে নির্মাণ শ্রমিকদের অনুদান দেওয়ার দাবি জানিয়েছিলেন অন্তর্বর্তী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।এবার পরিযায়ী শ্রমিকদের জন্য ফোন কল ফ্রি করার দাবি জানিয়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে চিঠি লিখল কংগ্রেস। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
3
তারকাদের একের পর এক ঘর ভাঙার খবরের মাঝে যেন একটু ব্যতিক্রম পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি। এই তারকা দম্পতি আজ (১৬ জুলাই) তাদের দাম্পত্য জীবনের এক দশকে পা রেখেছে। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালের আজকের দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ১০ বছরে বিবাহবার্ষিকীতে ফারুকী জানিয়েছেন, দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, করোনাভাইরাস এসেছে। অনেককিছু বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে। এদিকে নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, দেখতে দেখতে বিয়ের দশটা বছর পেরিয়ে গেলো। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তিশার সঙ্গে মোস্তফা সরোয়ার ফারুকীর চেনাজানা শুরু 'পারাপার' টেলিফিল্মে কাজ করতে গিয়ে। এরপর 'সিক্সটি নাইন' নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। সেই গল্পে একবার তিশা জানিয়েছিলেন, আমাদের প্রেম করে বিয়ে। তাও সুপার প্রেম। আর ভালো লাগার শুরুটা হয়েছিল একটু অন্যরকম ভাবে। ওর (ফারুকী) ব্রেকআপ হয়েছিল। আমি গিয়েছিলাম সান্ত্বনা দিতে। ব্যাস, প্রেম হয়ে গেল।
2
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলায় হত্যাচেষ্টার পর এখন চিকিৎসার কথা বলতে লজ্জা করে কি না, তা জানতে চেয়ে বিএনপির কাছে প্রশ্ন করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিবার্তা ২৪ ডট নেট ও জাগরণ টিভি আয়োজিত 'ভবিষ্যতের বাংলাদেশ ও তারুণ্যের ভাবনা' শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রশ্ন করেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, 'তৎকালীন শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুফতি হান্নানদের নিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করা হয়েছিল। সেই হামলার তদন্ত করতে দেওয়া হয়নি। মামলা নিতে দেওয়া হয়নি। আইভি রহমানের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় জাহাঙ্গীর গেটেই আটকে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া তখন সংসদে বসে শেখ হাসিনাকে নিয়ে রসিকতা করেছিলেন যে শেখ হাসিনা গ্রেনেড ব্যাগে করে নিয়ে এসেছেন। আর এখন চিকিৎসার কথা বলেন, লজ্জা করে না?'আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, 'আজ সকাল-বিকেল চিকিৎসার কথা বলে কাঁদছেন। সিলেটে বোমা হামলার পর এস এম কিবরিয়াকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার কথা বলা হয়েছিল। অনুমতি দেওয়া হয়নি। অ্যাম্বুলেন্সে করে আনার সময় তিনি মারা গিয়েছিলেন। খালেদা জিয়াকে বলে মানবতার মা। এই উনার মানবতা?'জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন দাবি করে হানিফ বলেন,'যারা আমার বাবা-মাকে হত্যা করেছিল, বোনকে পাশবিক নির্যাতন করেছিল, তাদের ক্ষমা করার অধিকার তাকে কে দিয়েছে? মানবতাবিরোধী অপরাধের কারণে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিল। উনি তাদের আবারও রাজনীতিতে ফিরিয়ে এনেছেন। গোলাম আযম ১৫ আগস্টের আগ পর্যন্ত দুই পাকিস্তান এক করতে মধ্যপ্রাচ্য ঘুরে বেড়িয়েছেন।'হানিফ আরও বলেন, 'জিয়াউর রহমান জয় বাংলা স্লোগান, জাতির পিতার ভাষণ নিষিদ্ধ করেছিলেন। তিনি যদি মুক্তিযোদ্ধাই হতেন, তাহলে যেখানে মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে, সেই জায়গায় শিশুপার্ক বানালেন কেন? আজ যাঁরা ন্যায়বিচার চাইছেন, তাঁরা বঙ্গবন্ধু হত্যার পর ইনডেমনিটি আইন করেছিলেন।'কোনো বিবেকবান মানুষ এমন অশুভ শক্তির পেছনে ছুটতে পারে না দাবি করে মাহবুব উল আলম হানিফ বলেন, 'জিয়াউর রহমান জাতির মধ্যে যে বিভাজন তৈরি করে গেছেন, তা তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। একদিকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি, আরেক দিকে স্বাধীনতাবিরোধী শক্তি।' এ সময় তিনি স্বাধীনতাবিরোধী শক্তিকে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে তরুণদের আহ্বান জানান।'আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুম বিল্লাহ। এ ছাড়া আরও আলোচনা করেন বাংলা একাডেমির সহকারী পরিচালক স্বকৃত নোমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, প্রজন্ম '৭১-এর সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন আব্বাস, ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী, যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কোহেলী কুদ্দুস মুক্তি, আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান প্রমুখ।
9
যেসব প্রবাসীর সৌদি আরবে বসবাসের বৈধ অনুমতির (আকামা) মেয়াদ পার হয়ে গেছে, তাঁদের জন্য এই মেয়াদ তিন মাস বাড়ানোর নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।একই সঙ্গে প্রবেশ-বহির্গমনের নিষেধাজ্ঞা থাকার সময় প্রবাসীসহ যেসব পর্যটকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাঁদের আকামার মেয়াদও কোনো খরচ ছাড়া তিন মাস বাড়ানো হবে। গতকাল রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফাইনাল এক্সিট ভিসার পাশাপাশি সৌদিতে অবস্থানরত যেসব প্রবাসীর জন্য এক্সিট ও রিএন্ট্রি ভিসা ইস্যু করা হয়েছিল, তবে লকডাউনের সময় তাঁরা সেটি ব্যবহার করতে পারেননি, তাঁরাও বিনা মূল্যে তিন মাসের আকামা-সুবিধা পাবেন। যেসব প্রবাসী বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল এবং সৌদিতে প্রবেশ ও বহির্গমনের ওপর নিষেধাজ্ঞার কারণে প্রবেশ বা বের হওয়ার সুযোগ পাচ্ছেন না, সবাই এই সুবিধা পাবেন। সব মিলিয়ে সৌদি বাদশাহর নতুন আদেশে যাঁরা উপকৃত হবেন প্রবাসীরা তিন মাসের আকামা নবায়ন সুযোগ পাবে কোনো ধরনের ফি ছাড়া। আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় যেসব ব্যক্তি ফাইনাল এক্সিট লাগিয়ে এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাঁরা আরও তিন মাস বৈধভাবে থাকার সুযোগ পাচ্ছেন। ছুটিতে থাকা প্রবাসী যাঁদের আকামা শেষ হয়েছে বা হবে, তাঁদের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হবে কোনো রকম জরিমানা ছাড়া। সৌদি আরবের বাইরে থাকা যেসব বিদেশি নাগরিকের ছুটি শেষ হয়েছে বা হবে, তাঁদের কোনো জরিমানা ছাড়া আরও তিন মাসের বাড়তি ছুটি দেওয়া হবে। পর্যটন ভিসায় আটকে পড়া পর্যটকেরা আরও তিন মাস বৈধভাবে থাকার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কোনো সরকারি ফির প্রয়োজন হবে না। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ব্যক্তি, বেসরকারি খাত, প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর করোনা মহামারির প্রভাব কমানোর জন্য বাদশা সালমানের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মহামারির বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে কারফিউ জারি করে দেশটি। এতে দেশটির জনগণের পাশাপাশি অবরুদ্ধ হয়ে পড়েন প্রায় ২২ লাখ প্রবাসী বাংলাদেশি। তাঁদের অনেকেরই এ সময়ে আকামা বা কাজের বৈধ অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আবার অনেকের আকামার মেয়াদ শেষ দিকে থাকায় দুশ্চিন্তায় ছিলেন। এই ঘোষণার ফলে এসব প্রবাসী নিশ্চিত হতে পারবেন।
0
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ৬ নম্বর ওয়ার্ডের হাজী পাড়ার নালা (ড্রেন) নির্মাণকাজ দীর্ঘদিন পর শুরু হয়েছে।গতকাল শনিবার সকালে ড্রেন নির্মাণকাজ পরিদর্শনে যান ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হোসেন, ঠিকাদার মো. হুমায়ূন, ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।ড্রেন নির্মাণকাজ পরিদর্শনকালে পৌর মেয়র এম মোস্তফা বলেন, ছাগলনাইয়া পৌরসভাকে উন্নত ও সমৃদ্ধ করতে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে।প্ল্যান অনুযায়ী ব্যাপক উন্নয়নকাজ চলছে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে পৌর এলাকা নোংরা হচ্ছে। ড্রেনগুলোতে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে। মশার উপদ্রব বাড়ছে এবং দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। পুরো পৌরসভাকে সুন্দর, বাসযোগ্য ও মশামুক্ত রাখতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে পৌর শহরের সকল ব্যবসায়ী ও পৌরবাসীর প্রতি তিনি আহ্বান জানান।
6
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেছেন, তিনি জানেন না ডেঙ্গু আক্রান্ত হয়ে কতজন মারা গেছেন।তিনি জেনেভায় দেওয়া আইনমন্ত্রীর বক্তব্যকে মিথ্যাচার বলেও উল্লেখ করেছেন। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও জাতীয় প্রেসক্লাবে সাবেক সাংসদ কে এম হেমায়েত উল্ল্যাহ আওরঙ্গের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 'আমাদের স্বাস্থ্যমন্ত্রী যিনি দায়িত্বে আছেন, তিনি কী বলেছেন, আমি রিপিট করতে চাই না, সবাই জানে।' তিনি বলেন, জুন-জুলাই-আগস্ট এই তিন মাস স্বাস্থ্যমন্ত্রী নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন। তিনি জানেন না ডেঙ্গু আক্রান্ত হয়ে কতজন মারা গেছেন। দুই মেয়রের সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন, মেয়রদের কথায় পরিষ্কার হয়ে যায় যে তাঁদের কোনো দায়িত্বশীলতা নেই। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, 'এখন সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে যে, আমরা বাঁচব কি বাঁচব না, ডেঙ্গু আক্রান্ত হব কি হব না।' ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান তিনি। জেনেভায় জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটির সভায় আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যকে মিথ্যাচার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আইনমন্ত্রী বলেছেন দেশে গুম হয় না। কিন্তু বিএনপির সঙ্গে যুক্ত পাঁচ শতাধিক নেতা-কর্মী গুম হয়েছেন। এ রাষ্ট্রে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই বলে জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার নিজেদের সুরক্ষার জন্য দুর্নীতি করছে। রাষ্ট্রকে সরকার যেদিকে নিয়ে যাচ্ছে তাতে রাষ্ট্র বিপন্ন হয়ে পড়েছে। মশা নিধন করতে না পারা, নিরাপদ সড়ক তৈরি করতে না পারলে উন্নয়ন কোথায় বলে প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব।
9
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি মোটেই অপরাজেয় নয়। উপনির্বাচনের ফলাফলে সেটিই প্রমাণিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের উপনির্বাচনে জয়লাভের পর এমন কথাই বলছে। উপনির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত ভারতের আন্দোলনরত কৃষকরাও। তবে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বিবৃতির লড়াইটা এখনো চলছে।পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে বিজেপির খারাপ ফলে উৎসাহিত বিরোধীরা। বিশেষ করে হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থানে বিজেপির খারাপ ফল কৃষক নেতাদের উৎসাহিত করছে। তবে উত্তর পূর্ব ভারতে বিজেপি ও তাঁদের জোট সঙ্গীরা ভালো ফল করায় কংগ্রেস মোটেই উচ্ছ্বসিত নয়।পশ্চিমবঙ্গে ৪-০ ব্যবধানে উপনির্বাচনে জিতেই বিজেপি বিরোধী সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূল নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া। তাই কংগ্রেসকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন এদিন মন্তব্য করেন, '২২-২৩ তেইশ বছরের নাতি-নাতনিকে দাদু-ঠাকুমারা কী করতে হবে বলে দেবেন, সেই সময় এখন আর নেই' শতাব্দী প্রাচীন কংগ্রেসের তুলনায় তৃণমূলের জন্ম মাত্র ২২-২৩ বছর আগে।একই সঙ্গে তিনি বলেন, 'উপনির্বাচনের ফলাফলে প্রমাণিত হয়েছে, কেউই অপরাজেয় নয়। নরেন্দ্র মোদি এবং অমিত শাহের বিজেপিকেও হারানো সম্ভব' আর সেই কারণেই বিরোধীদের জোটবার্তা দেন তিনি। তবে কংগ্রেসের দাদাগিরি মানতে রাজি নয় তৃণমূল।কংগ্রেস অবশ্য পাল্টা দাবি করেছে, তৃণমূল আসলে বিজেপিকেই খুশি করতে চায়। লোকসভায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী মন্তব্য করেন, তৃণমূলকে ঠিক করতে তারা আসলে কাকে শক্তিশালী করতে চান। কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী ঐক্য যে সম্ভব নয় সেটাও তিনি বুঝিয়ে দেন।বিজেপি অবশ্য উপনির্বাচনের ফলাফলকে মোটেই হতাশাজনক বলে মনে করছে না। দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের মতে, তৃণমূলের ভারত জয়ের স্বপ্ন আসলে দিবাস্বপ্ন। নরেন্দ্র মোদীর বিকল্প কাউকে নাকি দেশবাসী ভাবতেই পারছেন না।অন্যদিকে, ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েতের মতে, বিরোধীদের এই জয় কৃষক আন্দোলনেরই সুফল। বিশেষ করে হিমাচল প্রদেশ, হরিয়ানা ও রাজস্থানে বিজেপি হেরেছে কৃষক বিরোধী নীতির জন্য। তিনি জানান, দেশ জুড়ে আন্দোলন আরও তীব্র করবেন কৃষকেরা।
3
বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় ও স্টেশন প্ল্যাটফর্ম থেকে ১ হাজার যাত্রীকে ফেরত পাঠিয়েছে পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক দপ্তর। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান চলে পাকশী রেল বিভাগের ঈশ্বরদী জংশনসহ বেশ কয়েকটি স্টেশনে। পাকশী রেল সূত্রে এ তথ্য জানা গেছে।বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের উপস্থিত ছিলেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, খুলনা স্টেশনের এরিয়া অপারেটিং ম্যানেজার মুজিবুর রহমান, রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম, সান্তাহার স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান, পোড়াদহ স্টেশনে শফিকুর রহমান ও নুরুল আলম।রেল সূত্রে জানা গেছে, পাকশী বিভাগের ছয়টি স্টেশনে আন্তনগর চিত্রা মধুমতি, সুন্দরবন, তিতুমীর, টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ কয়েকটি যাত্রীবাহী ট্রেনে এ অভিযান চালানো হয়। এ সময় বিনা টিকিটের ১ হাজার যাত্রীকে ফেরত পাঠায় এবং ৩৩০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ট্রেনে যাত্রী সেবা নিশ্চিত ও আয় বাড়ানোর লক্ষ্যে এ অভিযান নিয়মিত চলবে।
6
পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দিনের প্রত্যাশায় মানিকগঞ্জ ও ঝিনাইদহের কৃষক-কিষাণীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী বৈঠকে দুই জেলার কৃষক-কিষাণীদের মতবিনিময়, বিষমুক্ত ফসল উৎপাদন, কেঁচো সার বাজারজাতকরণ নিয়ে নিজেদের তথ্য আদান প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার বৈঠক শেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর এলাকা থেকে মানিকগঞ্জের পাঁচ কৃষক বাড়ি ফিরেছেন।বৈঠকে মানিকগঞ্জের ঘিওরের কাউটিয়া, সাইংজুরি ও রামেশ্বরপট্টি গ্রামের আনোয়ার হোসেন, কালাচাঁন, লিটন মিয়া, মো. রাজু, আক্তার হোসেন এই পাঁচজন আদর্শ কৃষক অংশ নেন। জাতীয় কৃষক সংগঠক হেলাল উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন তরুণ কৃষি উদ্যোক্তা ও সমন্বয়ক দেলোয়ার জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি উদ্যোক্তা ও সংগঠক আশরাফ জামান, সদ্য জাতীয় বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক সংগঠক মনোয়ারা বেগম, বিশিষ্ট ফিল্ম মেকার ব্রাত্য আমীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৌম্য সরকার, ভেষজ গাছ বিশেষজ্ঞ মো. লিটনসহ স্থানীয় কৃষক।অনুষ্ঠানের সমন্বয়ক দেলোয়ার জাহান বলেন, 'হাজার হাজার বছরের বিষ ও রাসায়নিক মুক্ত পরম্পরার প্রাকৃতিক কৃষি চাষাবাদ পদ্ধতি বৃদ্ধি ও সম্প্রসারণ শীর্ষক মতবিনিময় কৃষক সভা সফল হয়েছে। এতে দুই জেলার কৃষক কৃষাণীদের প্রাকৃতিক খাদ্য উৎপাদনে করণীয়, কেঁচো সার উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে নিজেদের তথ্য আদান প্রদান করেন।'
6
১১ বছরের বেশি বলিউডে কাটিয়ে ফেললেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রশংসনীয় অভিনয় উপহার খুব একটা দিতে পারেননি। বলিউডে মুক্তির অপেক্ষায় আছে সোনাক্ষীর 'ডাবল এক্সেল' ও 'কাকুদা' সিনেমা। নানা কারণেই বরাবর আলোচনায় থাকেন শত্রুঘ্নকন্যা। এবার প্রতারণার অভিযোগ উঠেছে সোনাক্ষীর বিরুদ্ধে। জারি করা হয়েছে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। জানা গেছে, দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৩৭ লাখ রুপি নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে যাননি। ইভেন্ট প্ল্যানার প্রমোদ শর্মা এই অভিযোগ এনেছেন। ৩৭ লাখ রুপি নিয়েও সেই অনুষ্ঠানে তিনি হাজির না হওয়ায় অভিনেত্রীর কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়। টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করেন সোনাক্ষীর ম্যানেজার। একাধিকবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ না হওয়ায় থানায় প্রতারণার অভিযোগ করা হয়েছে। একাধিকবার তলবের পরও সোনাক্ষী হাজির না হওয়ায় আদালতের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।এদিকে, কিছুদিন আগেই সালমান খানের সঙ্গে 'দাবাং ট্যুর' সেরে ভারতে ফিরেছেন সোনাক্ষী। তারপরই গুঞ্জন রটে সালমান বিয়ে করছেন সোনাক্ষীকে। হাসিমুখে আংটিবদল করছেন সালমান ও সোনাক্ষী। অবশ্য ছবি দেখেই বোঝা গেল, প্রযুক্তির কৌশলে বর-কনে সাজানো হয়েছে তাঁদের। তবু ইনস্টাগ্রামে সোনাক্ষী লিখেছেন, 'আপনারা কি এতটাই বোকা যে আসল ও নকল ছবির পার্থক্য বুঝতে পারেন না?'অতীতেও বিয়ে নিয়ে কথা বলে সমালোচনার মুখে পড়েন সোনাক্ষী। ইনস্টাগ্রামে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেছিলেন, 'সবাই তো বিয়ে করছে, আপনি কবে করবেন?' তিনি লিখেছিলেন, 'সবার তো করোনা হচ্ছে, আমি কি সেটাও বাধিয়ে বসব?' করোনার মতো রোগের সঙ্গে বিয়ের তুলনা ভালোভাবে নেননি অনেকেই। এই মন্তব্যের জন্য কটাক্ষের মুখে পড়তে হয় সোনাক্ষীকে।
6
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণ কোনো জাদুমন্ত্র দিয়ে হয়নি। এটা ম্যাজিক না, এটার পিছনে কাজ করতে হয়েছে। তিনি বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণ আছে বলেই উন্নয়নের চাকা চলমান আছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌর মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচানাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমালোচনাকারীরা শুধু সমালোচনা করতে পারে। তবে সমালোচনাকে উর্ধ্বে রেখে সঠিকভাবে কাজ করলে সফলতা হবেই। শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা করোনা মোকাবেলায় সক্ষম হয়েছি। করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য বসে না থেকে গত বছরের মে মাস থেকে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছি। আমরা ভ্যাকসিন দেয়া শুরু করেছি, পৃথিবীর অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি। ভ্যাসসিন দেয়ার ক্ষেত্রে আমাদের দেশ বিশ্বের ছয় নম্বর অবস্থানে রয়েছে। বর্তমানে দেশে ১৭ কোটি লোকের মধ্যে মাত্র ১৩ শ' লোক করোনায় আক্রান্ত। আমাদের দেশে সুস্থতার হার ৯০ ভাগ। তবে ভ্যাকসিন নেয়ার পাশাপাশি আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে আমরা দেশ থেকে করোনাভাইরাস আরো নিয়ন্ত্রণ করতে পারব। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, একটি পৌরসভা হচ্ছে জেলা শহরের ড্রইং রুম। এই ড্রইং রুম সাজানো-গোছানো না থাকলে জেলার উন্নয়ন দৃশ্যমান হয় না। মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করতে হলে একটি মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে। আগামীতে যত উন্নয়ন হবে তা মাস্টারপ্ল্যান অনুযায়ী হবে। পৌর মেয়র রমজান আলীর সভাপতিত্বে কর্মপরিকল্পনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়জুল হক, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী গাউস উল হাসান মারুফ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈনু উদ্দিন, পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা।
6
রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের সেভেরেডোনেৎস্ক ও লিসিচানস্ক শহর মৃত নগরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৬ জুন) কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় সেভেরেডোনেৎস্ক শহরে রুশ বাহিনীকে প্রতিরোধ করছে ইউক্রেনীয় বাহিনী। কিন্তু সেখানে শক্তিশালী রুশ বাহিনীর সদস্য সংখ্যা অনেক বেশি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লক্ষ্যে হামলা জোরদার করে রুশ বাহিনী। কিন্তু ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে পড়ে প্রায় এক মাসেও কিয়েভ দখল নিতে পারেনি রাশিয়া। পরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও ডোনেৎস্কের দিকে মনোযোগ দেয় রাশিয়া।
3
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, তাঁকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করা হলে সেটি ভালো হয়েছে। জনগণের জন্য তাঁকে মুক্ত করে দেওয়া হয়েছে। তিনি এখন গণমানুষের তৈমুর হিসেবে গণমানুষের কাছে ফিরে যাবেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি আজ সোমবার নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন। তৈমুর আলম খন্দকার বলেন, 'দল থেকে আমাকে কিছু জানানো হয়নি। যদি এটা সত্য হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি রিকশাওয়ালাদের তৈমুর, রিকশাওয়ালাদের কাছে ফিরে যাব। ঠেলাগাড়িওয়ালাদের তৈমুর, ঠেলাগাড়িওয়ালাদারের কাছে ফিরে যাব। আমি গণমানুষের তৈমুর, গণমানুষের কাছে ফিরে যাব।' তৈমুর আলম বলেন, '২০১১ সালে ভোটের ৫ ঘণ্টা আগে দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে যাই। কিন্তু দলকে আজ পর্যন্ত প্রশ্ন করিনি, কেন আমাকে সরিয়ে দেওয়া হলো? এতে জাতির কোনো উপকার হয়েছে কি না! তবে সরকারদলীয় প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকার প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। অনেকে মনে করতে পারেন, এইবার নৌকার প্রার্থীকে জয়লাভ করার জন্য আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা এমনটা মনে করতে পারেন। কিন্তু আমি মনে করি, আমার দল আমার উপকার করেছে। আমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমি রাস্তার মানুষের পাশে ছিলাম, বস্তিতে বস্তিতে ছিলাম, সেখানেই ঘুরে বেড়াব। আমি রাজপথ ছাড়িনি। এখনো জনগণের সঙ্গে রাজপথে আছি।' বিএনপির নেতা-কর্মীরা পাশে থাকবেন কি না, তাঁদের ভোট পাবেন কি না-এমন প্রশ্নের জবাবে প্রবীণ এই নেতা বলেন, 'যারা বিএনপিতে ভোট দেন, তাঁরা কি নৌকায় ভোট দেবেন? দলের যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা কি মনে করেন নৌকার প্রার্থীকে পাস করানোর জন্য তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন?' তিনি আরও বলেন, 'নির্বাচনে থাকার জন্য যেকোনো স্যাক্রিফাইস করার জন্য আমি প্রস্তুত। আমি ২০১১ সালে দলের কথায় নিজেকে আত্মহুতি দিয়েছি। এইবার ২০২২ সালে এসে জনগণের জন্য নিজেকে উৎসর্গ করলাম।' তিনি মনে করেন, বিএনপির পরীক্ষিত লোকজন তাঁর সঙ্গেই আছেন। তাঁরা তাঁকে ছেড়ে যাননি। কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক টুকরো হবে না। তিনি কোনো দিন কর্মীদের সঙ্গে বেইমানি করেননি।' এর আগে আজ বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তৈমুর আলম খন্দকারকে দলের পদ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর তৈমুর দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। এর আগে গত ২৫ ডিসেম্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পদ থেকে তৈমুরকে সরিয়ে দিয়ে প্রথম যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয় বিএনপি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র থেকে মেয়র পদে তৈমুর আলম খন্দকারসহ সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
6
সদ্য বরখাস্ত হওয়া টেকনাফ থানার ওসি প্রদীপসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে মামলাটি দায়ের করেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার সুলতান আহমদের স্ত্রী গোল চেহের। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ (টেকনাফ) এর বিচারক মোঃ হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে এএসপি সমমানের পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইনসাফুর রহমান জানিয়েছেন, গত ৪ জুলাই সকালে বাদী গোল চেহেরের দুই সন্তান সাদ্দাম হোসেন ও মোঃ জাহেদ হোসেনকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদেরকে ছেড়ে দেবে বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় মৃত লাশ প্রদান করা হবে বলে হুমকি দেয় টেকনাফ উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান। পরে পৃথকভাবে ৫ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু তাদের ছেড়ে না দিয়ে মোঃ জাহেদ হোসেনকে মথ্যা অভিযোগেে আদালতে সোপর্দ করলেও মোঃ সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করে। এ মর্মান্তিক ঘটনায় মশিুউর রহমানকে এক নম্বর ও প্রদীপ কুমার দাশকে দুই নম্বর আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
6
খোলা ট্রাকে গাদাগাদি করে উদ্দাম নৃত্য, উচ্চ শব্দে বাজানো হচ্ছে গান, চলছে ডিজে পার্টি। অল্পবয়সী ছেলেরা এভাবেই পাড়া দাপিয়ে বেড়াচ্ছে। ইদানীংকালে ঈদ আনন্দে যুক্ত হয়েছে নতুন এই আপদ! এ নিয়ে স্থানীয়রা অতিষ্ঠ। তাছাড়া এভাবে খোলা ট্রাকে নাচানাচি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেটিও মনে করিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় দেখা যায়, ঈদের আনন্দ করতে এমন আয়োজনের দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম। তারা খোলা ট্রাকে ডিজে পার্টি করছে। হৈ-হুল্লোড় করে গান-বাজনা করছে। ঈদুল ফিতরের দিন গত মঙ্গলবার দুপুর থেকে শুরু করে শুক্রবার দুপুর পর্যন্ত বেশ কয়েকটি ট্রাক আর পিকআপ ভ্যানে গাদাগাদি করে কিশোরদের এভাবে ঘুরে বেড়াতে দেখা গেছে।উচ্চশব্দে গান-বাজনার তালে উদ্দাম নৃত্য, লাফঝাঁপ আর চিৎকার-চেঁচামেচি চলতে থাকে চলন্ত গাড়িতে। কিশোর ও সদ্য কৈশোর পেরোনোদের এমন ঈদ বিনোদন নিয়ে বিরক্ত ও ক্ষুব্ধ স্থানীয়রা।খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর ধরেই ঈদের দিন থেকে শুরু করে দুই/তিন দিন পর্যন্ত কর্ণফুলীর মইজ্জেরটেক, ক্রসিং, শিকলবাহা কলেজ বাজার, ফকিনীরহাট, ফাজিলখার হাট, বড়উঠান মিয়ার হাটসহ আনোয়ারার তৈলারদ্বীপ সরকার হাট, জয়কালীবাজার, আনোয়ারা সদর, চাতরী চৌমুহনী, কাফকো সেন্টার পর্যন্ত সড়কে খোলা ট্রাকে গান বাজাতে বাজাতে পারকি সমুদ্র সৈকতে যায় কিশোর-তরুণেরা। ট্রাক ও পিকআপ ভ্যানে করে কিশোর, তরুণেরা উল্লাস করে বেড়ায়। ট্রাকে জেনারেটর লাগিয়ে বড় সাউন্ডবক্স বাজিয়ে নাচানাচি করে। চলন্ত গাড়িতে লাফালাফি করে।শিকলবাহা কলেজ বাজারের বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, 'ঈদের দিন নামাজের পর থেকে রাত পর্যন্ত উচ্চশব্দে গান বাজিয়ে ট্রাক নিয়ে সড়কে দাপিয়ে বেড়ায় কিশোরেরা। রাস্তাঘাটে মেয়েদের দেখলে বাজে মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করে। অসভ্যতা দিন দিন বেড়ে যাচ্ছে।'চাতরী বড়উঠানের চেয়ারম্যান দিদারুল আলম ক্ষোভের সঙ্গে বলেন, 'ঐতিহ্যের দিক থেকে ঈদের আনন্দ হবে সামাজিক আর মার্জিত। অথচ কিছু তরুণ ঈদের আনন্দকে ভিন্নভাবে উপস্থাপন করছে। যেটা সম্পূর্ণ অপসংস্কৃতির উৎসব। এগুলো বন্ধে সামাজিকভাবেও এগিয়ে আসা উচিত। আর সড়কে অবাধে ঘুরে বেড়ানো বন্ধে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ কাম্য। যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে।'চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, 'গান-বাজনা, ট্রাকে করে ঝুঁকি নিয়ে ঈদ উৎসব বা বিনোদন করা আমাদের সংস্কৃতির অংশ নয়। এটা সম্পূর্ণ অপসংস্কৃতি। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। এ অপসংস্কৃতি থেকে এ প্রজন্মকে দূরে রাখতে হবে।'এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, 'সড়কে ট্রাক বা পিকআপ ভ্যানে লোকজন বহন করাই নিষিদ্ধ। ঈদের সময় অনেককে বিনোদনের নামে ট্রাক/পিকআপ ভ্যান নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। পুলিশের চেকপোস্ট রয়েছে সড়কে। যেখানেই তাদের পেয়েছে, সেখান থেকেই ফিরিয়ে দিয়েছে পুলিশের টহল টিম। সড়কে পুলিশি টহল অব্যাহত রয়েছে।'
6
জনতা ব্যাংক লিমিটেড চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে। পদের নাম: চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও)পদসংখ্যা: ১যোগ্যতা: অর্থনীতি/হিসাববিজ্ঞান/ফাইন্যান্স/ব্যাংকিং বিষয়ে এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিএ/সিএমএ/সিএফএ ডিগ্রি থাকতে হবে। ব্যাংক/ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।চাকরির ধরন: চুক্তিভিত্তিক, তিন বছরের জন্য।বেতন: আলোচনা সাপেক্ষে যেভাবে আবেদনজনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ করা সিভি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। নিয়োগ ও আবেদনসংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে। আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২২।
1
গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো আফগানিস্তানে সরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) থেকে খুলে যাওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে ফিরেছেন নারীরাও। যদিও তালেবানের প্রশাসন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তালেবান বিদেশি সহায়তা এবং দেশের বাইরে থাকা সম্পদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় নারীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে। বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়া হলেও অনেক ক্ষেত্রে নারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারেননি। বুধবার কেবলমাত্র দেশটির উষ্ণতম প্রদেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে রাজধানী কাবুলসহ শীতপ্রবণ অঞ্চলের সব বিশ্ববিদ্যালয় পুনরায় চালুর কথা রয়েছে। জালালাবাদ শহরের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, চলতি সপ্তাহে খুলে যাওয়া আফগানিস্তানের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় নানগরহার বিশ্ববিদ্যালয়ে পৃথক দরজা দিয়ে নারী শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখেছেন তিনি। দেশটির শিক্ষা কর্মকর্তারা বলেছেন, ছেলে শিক্ষার্থীদের থেকে শারীরিকভাবে দূরত্ব পালনের শর্তে নারীদের ক্লাসে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে সরকারি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির প্রশংসা করেছে জাতিসংঘ। মঙ্গলবার এক টুইটে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মিশন জানিয়েছে, পুরুষ এবং নারী শিক্ষার্থীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানায় জাতিসংঘ। এটি এত গুরুত্বপূর্ণ যে, প্রত্যেক তরুণ মানুষেরই শিক্ষার সমান অধিকার রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষা কর্মকর্তা বলেন, "নারী শিক্ষার্থীদের আলাদা রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন ধরনের বিকল্প ব্যবস্থার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, শ্রেণীকক্ষে আলাদা বসা অথবা পুরুষ এবং নারী শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন সময়ে ক্লাসের ব্যবস্থা করা।" প্রসঙ্গত, ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনামলের সময় নারীদের শিক্ষা নিষিদ্ধ করেছিল কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী তালেবান। বিদেশি সৈন্য প্রত্যাহারের পর গত বছরের ১৫ আগস্ট ক্ষমতায় এসে তারা নিজেদের পুরনো সেই নীতি বদলের কথা জানিয়েছে। তবে তাদের এই পরিকল্পনা এখনও অস্পষ্ট এবং দেশটির অনেক প্রদেশে হাইস্কুলে নারীদের ফেরার অনুমতি দেওয়া হয়নি।
3
সিটি করপোরেশনের অন্তর্গত ব্যক্তিমালিকানাধীন ছাড়া অন্যান্য সকল জলাশয় এবং নর্দমা পরিস্কার কার্যক্রম আগামী রবিবার থেকে শুরু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার (১০ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক বাস্তবায়িত ওসমানী উদ্যানের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস একথা বলেন। মেয়র তাপস বলেন, এই জলাশয়গুলো পরিস্কার করার পর আমরা সেখানে মাছ চাষের ব্যবস্থা করবো এবং হাঁস অবমুক্ত করবো, যাতে করে সব সময় পানি সচল থাকে। ফলে জলাশয় ও নর্দমা পরিস্কার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মশক নিধনেও কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, পর্যায়ক্রমে আমরা সে সকল কার্যক্রম বাস্তবায়ন করব। আশা করি, এর মাধ্যমে ঢাকাবাসী পরিবর্তনের প্রতিফলনটা শীঘ্রই উপলব্ধি করতে পারবে। এ সময় দক্ষিণ সিটির মেয়র উষ্মা প্রকাশ করে আরো বলেন, ওসমানী উদ্যান উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে শ্লথ গতির জন্য উষ্মা প্রকাশ করেন এবং কার্যক্রমে গতি আনতে নতুন কিছু নির্দেশনাও প্রদান করেন। মেয়র তাপস বংশালের বাংলাদেশ মাঠের উন্নয়ন কাজে গৃহীত প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং আগামী তিন মাসের মধ্যে প্রকল্পের কাজ শতভাগ শেষ করতে নির্দেশ দেন। এ সময় মেয়রের সঙ্গে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোহাম্মদ ইমদাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
6
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়াকে এবার পারিবারিক খরচে গুলশানের ইউনাইটেড হসপিটালে চিকিৎসা করানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে পরিবারের করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের জরাজীর্ণ পরিত্যক্ত কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিতে কারা কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হলেও খালেদা জিয়া কারা অভ্যন্তরে যাওয়া কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেন, তিনি ইউনাইটেড হসপিটাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা নেবেন না? কারা অধিদফতরের একটি নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, গতকাল খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার সাথে তার ব্যক্তিগত ডাক্তাররা সাক্ষাত করে বেশ কিছু সমস্যা জানতে পারেন। এরমধ্যে এমআরআইসহ ৬টি মেডিকেল টেস্ট তারা ইউনাটেড হসপিটাল থেকে করানোর জন্য পরামর্শ দিয়েছেন। সেই মোতাবেক তাকে আমরা নিজ খরচে ইউনাইটেড হসপিটালে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিটি কারা কর্তৃপক্ষ আইজি প্রিজন্সের কাছে পাঠান। সেই চিঠিটি ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। কারাগার এলাকার একটি সুত্র জানায়, কারাগারে খালেদা জিয়ার সাথে দেখা করে কারা কর্মকর্তারা যখন তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করেন তখন খালেদা জিয়া তাদেরকে বলে দেন, 'আমি পিজিতে যাব না, আমাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে আমি যাব।' এসময় একজন তাকে বুঝানোর চেষ্টা করে বলেছেন, বিএসএমএমইউতেই সব ধরনের সুযোগ সুবিধা আছে। এমআরআই মেশিন ইউনাইটেড হসপিটালের চাইতেও আরো আপডেটেড। এভাবে বলার পরও তিনি বলেন, 'না আমি ইউনাইটেড ছাড়া অন্য কোথাও যাব না'। এদিকে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সর্ম্পকে কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন সাংবাদিকদের বলেন, আমরা উনাকে (খালেদা জিয়া) বিএসএমএমইউতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু উনি (খালেদা জিয়া) অনীহা প্রকাশ করছেন। তিনি বলেছেন, ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোথাও যাবেন না। সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, আমি নিজে সোমবার তাকে কনভেন্স করার চেষ্টা করেছি। আজকে অন্যরা গিয়েছিলেন, কিন্তু তিনি ইউনাইটেড হাসপাতালে যাবেন বলে মত দিয়েছেন। যদি তিনি মত পরিবর্তন করেন তাহলে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হবে। বিএসএমএমইউ হাসপাতালের প্রতি খালেনা জিয়া কোনো অনাস্থা আছে কিনা, কেন যেতে চাচ্ছেন না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজি প্রিজন্স বলেন, এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হয়নি। কারাবিধি অনুযায়ী হাই ইস্ট রেফারেল মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল হচ্ছে বিএসএমএমইউ। আমরা তাকে প্রথমে বিএসএমএমইউতে পাঠাতে পারি। তবে সেখানে প্রয়োজনীয় কোনো চিকিৎসা বা পরীক্ষার সমস্যা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিলে আমরা সেখানে নিয়ে যেতে পারি। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান। ওই দিনই থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয কারাগারে একাকী অবস্থান করছেন।
9
২০১৮-১৯ মৌসুমে নবাগত বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছিল আবাহনী লিমিটেড। সেই টুর্নামেন্টের পর ঐতিহ্যবাহী দলটির দায়িত্ব নেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফিজিও মারিও লেমোস। আকাশি-নীলদের কোচ হয়ে এই পর্তুগিজ দেখেছেন বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংসের উত্থান। মৌসুমে সব শিরোপায় করপোরেট দলটির একচ্ছত্র দাপট। এবার বসুন্ধরার দাপট গুঁড়িয়ে টুর্নামেন্টে আবাহনীর ৩১ বছেরর অপেক্ষার অবসান ঘটাতে চান পর্তুগিজ কোচ।আবাহনীর দায়িত্ব নেওয়ার চার বছরের মাথায় প্রথম ফাইনাল খেলার স্বাদ পাচ্ছেন লেমোস। ২০২১-২২ মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ফাইনালে আজ বিকেল ৫.৩০ মিনিটে মুখোমুখি হবে দেশের ঘরোয়া ফুটবলের দুই পরাশক্তি বসুন্ধরা কিংস ও আবাহনী। ২০১৮ সালের ফেডারেশন কাপের পর আবাহনীর এটাই প্রথম কোনো ফাইনাল।গত তিন মৌসুমে বসুন্ধরার দাপটে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিল আবাহনী। হতাশা কাটিয়ে এবারের মৌসুমের আগে ভালোমানের বিদেশি দলে টেনেছে মারিও লেমোসের দল। বিপিএল ফুটবলে সর্বোচ্চ শিরোপা জেতা দলটির হয়ে খেলছেন দেড় মৌসুম বসুন্ধরায় খেলা কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কলিন্দ্রেস। তিন গোল করে দলকে ফাইনালে তুলতে বড় অবদানও রেখেছেন বিশ্বকাপে খেলা এই তারকা। বসুন্ধরার বিপক্ষে ফাইনালে কলিন্দ্রেসই পার্থক্য গড়ে দিতে পারেন বলে বিশ্বাস কোচ লেমোসের। চোট থেকে ফিরে দেশি স্ট্রাইকার নাবীন নেওয়াজ জীবনও স্বস্তি দিচ্ছেন এই পর্তুগিজ কোচকে। দলের সবাই ছন্দে থাকায় এবার বসুন্ধরার দাপট থামানো সম্ভব বলে মনে করেন তিনি, 'এটা ফাইনাল, যেকোনো কিছু ঘটতে পারে। অবশ্যই আমরা জিততে চাই, বিগত বছরগুলোয় বসুন্ধরা জিতে আসছে, আমরা সেটা পরিবর্তন করতে চাই।'আবাহনীর উল্টো অবস্থা বসুন্ধরার। কমলাপুরের টার্ফে খেলে এরই মধ্যে চোটে পড়েছেন দলের তিন বড় তারকা তপু বর্মণ, তারিক কাজী ও ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ। ফাইনাল জিততে আরেক ব্রাজিলিয়ান রবসন রবিনহোর দিকে চেয়ে বসুন্ধরা। যদিও দলের সেরা তারকাকে অতিরিক্ত চাপে ফেলতে চান না কোচ অস্কার ব্রুজোন, 'রবসন একজন ভালো খেলোয়াড়। আমাদের সতর্ক থাকতে হবে এবং তাকে রক্ষা করতে হবে।'
6
ফেরিতে গাদাগাদি করে ভ্রমণের কারণেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার বিকাল ৫টার দিকে মানিকগঞ্জ সদরের গড়পাড়া শুভ সেন্টারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। বিডি প্রতিদিন/আরাফাত
9
যশোরে আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজের হোস্টেল থেকে সীমা জোহরা (২১) নামে এক ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সীমা জোহরা আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ভারতের জম্মু-কাশ্মীরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মাদের মেয়ে। ওই মেডিকেল কলেজে ৩০০ জনের বেশি শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ৮৪ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, যশোর শহরের পুলেরহাট এলাকায় অবস্থিত ওই মেডিকেল কলেজের হোস্টেলের পঞ্চম তলার বাথরুমের দরজা ভেতর থেকে সকালে দীর্ঘ সময় বন্ধ দেখে অন্য শিক্ষার্থীদের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁরা ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে ভেতরে লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে জানতে চাইলে আদ্-দ্বীনের পরিচালক ফজলুল হক বলেন, ওই শিক্ষার্থী কলেজের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ফজলুল হক আরও বলেন, 'আজ দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা ছিল। তিনি (সীমা) তাঁর বান্ধবীদের কাছে বলেছিলেন, তাঁর মন ভালো নেই। কারণ, পরীক্ষার প্রস্তুতি তাঁর ভালো ছিল না। তিনি পাস করতে পারবেন না। ধারণা করা হচ্ছে, এ জন্য তিনি আত্মহত্যা করতে পারেন।' এ বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ' সীমার লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে বোঝা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।'
6
মৌলভীবাজারে রাজনগর উপজেলার কামারচাক ইউপিতে তিনবার নৌকা প্রার্থী পরিবর্তন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে দুজনকে মোট চারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়। তবে চতুর্থবারে নৌকার প্রতীক পান আতাউর রহমান।কামারচাক ইউপিতে চেয়ারম্যান প্রার্থী নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এই ইউপিতে প্রথমবার দলীয় প্রার্থী হিসেবে চিঠি পান বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা নাজমুল হক সেলিম। দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষর করা চিঠি আসে তাঁর নামে। কিন্তু হঠাৎ করেই বদলে যায় প্রার্থী। সেলিমের পরিবর্তে দ্বিতীয়বার আতাউর রহমানকে চেয়ারম্যান প্রার্থী করে চিঠি দেওয়া হয়। সেখানেও প্রধানমন্ত্রীর স্বাক্ষর ছিল। কিন্তু সেই চিঠিতে প্রার্থী আবার পরিবর্তন হয়। তৃতীয় চিঠিতে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার প্রার্থী করা হয় সেলিমকে। সর্বশেষ গতকাল সোমবার যাচাই বাছাইয়ের শেষ দিনে চূড়ান্ত প্রার্থী করা হয় আতাউর রহমানকে।জেলা ও উপজেলা আওয়ামী লীগের স্বাক্ষরে নাজমুল হক সেলিমের নাম কেন্দ্রে গেলেও আতাউর রহমানের নাম সেই তালিকায় ছিল না।নাজমুল হক সেলিমের আইনজীবী অ্যাডভোকেট জাহেদুল হক কচি বলেন, 'রিটার্নিং কর্মকর্তা বলছেন গত ২৫ তারিখ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড নাজমুল হক সেলিমের মনোনয়ন বাতিল করে আতাউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ ২৫ তারিখে চূড়ান্ত মনোনয়নের দেওয়া হয়ে সেলিমের নামে। রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বোর্ড কর্তৃক নজরুল সেলিমকে দেওয়া চিঠি আমলে নেননি। আমরা উচ্চ আদালতে আপিল করব।'জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান বলেন, 'আমরা এ বিষয়ে অবগত নয়। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ ভালো বলতে পারবে।'কামারচাক ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী খানের কার্যালয়ে গেলে তিনি সাংবাদিকদের ঢুকতে দেননি।
6
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'ডাকসুর ভিপি নুর (ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর) সাহসী ছাত্রনেতা। সে সত্য কথা বলছে। সত্য যে বলবে, আমরা তাঁকে সমর্থন দেব।' বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, 'এ দেশ এখন শুধু গোয়েন্দাদের পর্যবেক্ষণের মধ্য দিয়ে চলছে। সরকারের এই পর্যবেক্ষণ একেবারে তৃণমূল পর্যন্ত চলে গেছে।' ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসন ও নেতৃত্বের বিষয়ে তিনি অভিযোগ করেন, 'এখন এলাকার ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্ব পেতেও লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে। এটা অশনিসংকেত।' সরকারের উন্নয়নের গল্প সব শুভংকরের ফাঁকি বলে দাবি করেন তিনি। স্বাধীনতার পরে বাংলাদেশে এমন খারাপ সময় আর কখনো আসেনি বলে দাবি বিএনপির মহাসচিবের। তাঁর ভাষায়, '১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এমন খারাপ অবস্থা ছিল না। তখন বিচার পাওয়া যেত। এখন সেটাও পাওয়া যায় না।' শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'আমরা ঠাকুরগাঁওয়ের মানুষ সব সময় অত্যন্ত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করি। আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই স্বাধীন ও মুক্তভাবে ধর্ম পালন করতে পারেন। দুর্গোৎসবে আমরা প্রার্থনা করছি-বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অটুট থাকে।' সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (ডব্লিউইও) প্রকাশ করেছে। সেখানে ২০২০ সালের প্রবৃদ্ধির পূর্বাভাসে দেশজ উৎপাদনে (জিডিপি) সবচেয়ে বেশি এগিয়ে থাকা তিনটি দেশের মধ্যে বাংলাদেশ আছে। সে সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, 'প্রবৃদ্ধি আসলে কার? প্রবৃদ্ধি কিসের? পাশ্চাত্যের অর্থনীতিবিদেরা জিডিপিকে প্রবৃদ্ধি বলেন। সেটাকেই তাঁরা উন্নয়ন বোঝাতে চান। কিন্তু জিডিপি বা উন্নয়নের সুফল কারা পাচ্ছে? এ জিনিসটা কিন্তু তাঁরা উল্লেখ করেন না। কিন্তু বাংলাদেশের অর্থনীতিবিদরা জরিপে বলছেন, এখানে ধনীরা আরও ধনী হচ্ছে। উন্নয়নের যে সফলতা এক শ্রেণির মানুষের কাছে পুঞ্জীভূত হচ্ছে। এটা বুঝতে অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন হয় না। খেটে খাওয়া মানুষের প্রকৃত আয় কমে গেছে। জিনিসের যেভাবে বেড়েছে, সেভাবে যদি মানুষের আয় না বাড়ে সে ক্ষেত্রে প্রকৃত আয় কমে যায়। এখানে দরিদ্র মানুষের সঙ্গে ধনীদের আয়ের ব্যবধান খুবই ভয়াবহ। এখানে অর্থনৈতিক উন্নয়নের নামে ধোঁকাবাজি চলছে। দুর্নীতি এখন সর্বজনীন হয়ে গেছে।' সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমীন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবুনুর, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে মির্জা ফখরুল পৌরসভা ও সদর উপজেলার বেগুনবাড়ি ও শুখানপুকুরি এলাকায় সম্প্রতি মারা যাওয়া দলের নেতা-কর্মী ও তাঁদের স্বজনদের কবর জিয়ারত করেন। পরে তিনি সেসব এলাকার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
9
পঁচাত্তরের পর বাংলাদেশের মানুষ অসহায় জীবনযাপন করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, '৯৬ সালে আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন কিছু কাজ করেছি। যা মানুষের ভেতরে আস্থা তৈরি করেছে। এরপর আট বছর পর আবার ক্ষমতায় এলে এক দশকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এডিবির রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ এখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ১৩তম অর্থনীতির দেশ। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম। বিশ্বে আমরা ৩০তম অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছি। ইনশাআল্লাহ আরো পারব। সারা বিশ্বে আমরা অবস্থান করে নিয়েছি। আমরা এখন ৮ দশমিক ১ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। মাত্র ১০ বছরে এই অর্জন করতে পেরেছি। কারণ আমরা আন্তরিকতার সঙ্গে দেশের কল্যাণে কাজ করেছি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। বাংলাদেশের উন্নতি অনেকেই পছন্দ করতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরে যারা জাতির পিতাকে হত্যা করেছিল, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল। তারাই চক্রান্ত করে যাচ্ছে, করেই যাবে। কিন্তু এই বাংলাদেশে আজ প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ অধিকার নিয়ে সুন্দরভাবে বসবাস করছে। ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে হচ্ছে। আমাদের পুলিশবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা দিনরাত পরিশ্রম করে সবার নিরাপত্তা নিশ্চিত করছে। অথচ বিএনপি অগ্নিসন্ত্রাস করে ২৬ জন পুলিশকে হত্যা করেছে। ৫০০ মানুষকে তারা পুড়িয়ে মেরেছে। প্রতিটি অনুষ্ঠান যাতে ভালোভাবে, নিরাপদে হয় সেই ব্যবস্থা পুলিশ করেছে। ঈদের নামাজ থেকে শুরু করে সব অনুষ্ঠানেই তারা আমাদের নিরাপত্তা দিচ্ছে। প্রধানমন্ত্রী আরো বলেন, ডেঙ্গু ও এডিশ মশার বিস্তার থেকে রক্ষা পেতে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। এডিশ মশার প্রজনন কিভাবে বন্ধ করা যায়; আর যেন লার্ভা তৈরি না হয় সেদিকে নজর দিচ্ছি। ইতোমধ্যে ঢাকা দক্ষিণের মেয়র সিঙ্গাপুরে গেছেন। সেখান থেকে বারবার ছবি পাঠাচ্ছেন। উত্তরের মেয়র ঘরে ঘরে কোথায় ময়লা-আবর্জনা আছে, তা দেখতে গিয়ে আছাড় খেয়ে পড়ে তার পাটাই ভেঙে গেছে। অবশ্য একজন বিত্তশালীর বাড়িতে গিয়ে, সাধারণ কোনো মানুষের বাড়িতে গিয়ে নয়। কাজেই তারা উপর দিয়ে ফিটফাট, ভেতরে সদরঘাট। একদিকে দামিদামি গাড়ি, চকচকে বাড়ি। অন্যদিকে, ভেতরে গেলে ময়লা-আবর্জনা। এই হলো অবস্থা। কাজেই বাড়িঘর যেন নোংরা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে আমরা মশা মারার ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আপনাদের নিজেরা নিজেদের সুরক্ষিত করতে হবে। এমপিদের নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকা-ে খেয়াল রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি এলাকায় বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রকল্প দেয়া হয়েছে। উন্নয়নের কাজ দেয়া হয়েছে। সেই কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা খেয়াল রাখা দরকার। তাহলে দেখবেন কাজগুলো সুন্দর ও সুচারুভাবে হচ্ছে। দেশের উন্নয়নটাও ত্বরান্বিত হচ্ছে।
6
নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ বিশিউড়া বাজারে এই সংঘর্ষ হয়।এ সময় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থী মো. আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের নির্বাচনে দক্ষিণ বিশিউড়ায় ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আওয়ামী লীগের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক নৌকা প্রতীক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা কৃষক লীগের সদস্য আবুল কালাম আজাদ মোটরসাইকেল প্রতীক, খন্দকার মাজহারুল ইসলাম আনারস প্রতীক, মো. নাসির উদ্দিন রানা ঢোল প্রতীক, স্বপন মিয়া টেলিফোন প্রতীক, বিএনপির মো. সেলিম আজাদ ঘোড়া প্রতীক ও মো. জালাল খাঁ চশমা প্রতীক পান।দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আবুল কালাম আজাদ বুধবার সন্ধ্যার দিকে প্রচারে গেলে তাকে বাধা দেওয়ার অভিযোগ উঠে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ সময় তার ওপর হামলা চালিয় মাথায় আঘাত করা হয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।এ সময় দক্ষিণ বিশিউড়া বাজারের অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ ও তার সমর্থকদের বিরুদ্ধে। হামলাকারীরা নৌকার পোস্টার ছিঁড়ে ফেলে। এ সময় প্রায় ২০টি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন নৌকার প্রার্থীর সমর্থক স্থানীয় আওয়ামী লীগের নেতা মুখলেছুর রহমান, সাইফুল ইসলাম, মোস্তাক আহমেদ, জিন্নাতুল ইসলামসহ ১০ জন ও বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদসহ তার সমর্থিত মো. মানিক, ঝুটনসহ ৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে নৌকার প্রার্থী আবু বকর সিদ্দিক বলেন, 'নৌকার জনপ্রিয়তা দেখে আবুল কালাম তার লোকজন নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। তাঁরা পোস্টার ছিঁড়ে, চেয়ার টেবিল ভাঙচুর করে। আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করে। তবে তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।তবে বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, 'আমি প্রচারে গেলে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমাকে বাধা দেয়। হামলা চালিয়ে আমাকেসহ পাঁচজনকে মারধর করে। এ ছাড়া আমাদের বাজারে প্রবেশ করতে বাঁধা দেয়। হামলা চালিয়ে আমার মাথায় আঘাত করে।'নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, 'দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে একটু উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
6
কৃষকের নায্যমূল্য নিশ্চিত করতে ও কৃষকের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ২০০ পেডি সাইলো নির্মাণ করা হচ্ছে। যার একেকটির ধারণ ক্ষমতা ৫ হাজার মেট্রিক টন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ৩০টি পেডি সাইলোর অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার বেলা ১১টায় নওগাঁর রাণীনগর উপজেলায় ৪ হাজার পরিবারের মাঝে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। খাদ্যমন্ত্রী আরও বলেন, পেডি সাইলো নির্মিত হলে প্রান্তিক কৃষক সহজেই ধান সরবরাহ করতে পারবেন। কৃষক ভেজা ধান নিয়ে এলেও তা রাখার সুযোগ থাকছে। ভেজা ধান রাখলে স্বয়ংক্রিয়ভাবে তা শুকিয়ে যাবে। ভেজার অভিযোগে আর কোন কৃষকের ধান ফেরত নিয়ে যেতে হবে না। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু প্রমুখ।
6
জামিন মেলেনি আরিয়ান খানের। শুধু আরিয়ান নয়, বুধবার আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদন খারিজ করে মুম্বাইয়ের আদালত। গত ৩ অক্টোবর মাদক মামলায় গ্রেপ্তার করা হয় আরিয়ান খানসহ আরও সাতজনকে। ইতিমধ্যেই ১৮ দিন জেলে কাটিয়েছেন আরিয়ান। বর্তমানে আর্থার রোডের জেলে রাখা হয়েছে তাঁকে। বুধবার অরিয়ানের জামিনের আবেদন করেছিলেন আইনজীবী অমিত দেশাই।মাদককাণ্ডে গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ষষ্ঠবারের মতো জামিন আবেদন করেন। আজ বুধবার (২০ অক্টোবর) মাদক মামলায় মুম্বাই সেশন কোর্টে জামিনের আবেদন করেন আরিয়ানের আইনজীবী অমিত দেশাই।জানা যায়, আজ আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আদালতের কাছে আরও সময় প্রার্থনা করে।মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর কর্মকর্তাদের দীর্ঘ ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান। তাকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে- ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে।
2
একাত্তরে স্বাধীনতাবিরোধীদের নৃশংস ভূমিকা তরুণ প্রজন্মের মধ্যে বেশি করে প্রচারের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, স্বাধীনতাবিরোধীদের ঘৃণ্য ভূমিকা বর্তমান প্রজন্মের অনেকেই জানে না। তাদের ভূমিকা নতুন প্রজন্মকে জানাতে বেশি বেশি প্রচার করতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ করা সম্ভব হবে। মঙ্গলবার রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে 'বিনোদন ধারা পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন। পাহ্মিক বিনোদন ধারার ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিনোদন ধারা পত্রিকার সম্পাদক আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, সংবাদ প্রতিদিনের বার্তা সম্পাদক রিমন মাহফুজ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে ৩৬ জনকে পুরস্কার তুলে দেন মন্ত্রীসহ অন্যান্য অতিথিরা। পরে বিজয় উংসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশ হতো। স্বাধীনতাবিরোধীরা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশ অনেক পিছিয়ে পড়েছিল। এখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে দেশকে উন্নত করার পথে কাজ করে যাচ্ছেন। তরুণদের নিয়ে সেই কাজ সফল করতে হবে।
3
টেকনাফ (কক্সবাজার): রোহিঙ্গা শিবির ও স্থানীয়দের মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টেকনাফ উপজেলায় দশ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার থেকে লকডাউন কার্যকর হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি টেকনাফের একটি এবং কুতুপালংয়ে চারটি রোহিঙ্গা শিবিরকে অতি সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে।কক্সবাজার জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সমন্বয়কের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সাথে গত ১৯ মে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির অনলাইন সভার পরই এ লকডাউন ঘোষণা করা হলো। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় টেকনাফ উপজেলায় লকডাউন ঘোষণার সিদ্ধান্ত হয়। এছাড়া রোহিঙ্গা শিবিরগুলোতে দিন দিন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহিনা আক্তার চৌধুরী, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর প্রমুখ।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, টেকনাফ উপজেলায় করোনা সংক্রমণে ঊর্ধ্বগতির কারণে আজ থেকে উপজেলাকে লকডাউনের আওতায় রাখার নির্দেশনা জারি করা হয়েছে। লকডাউন চলাকালীন উপজেলার ভেতরে বা বাইরে কোনো পরিবহন/ব্যক্তি যাতায়াত করতে পারবে না। অর্থাৎ টেকনাফ থেকে উখিয়া বা কক্সবাজার সদর উপজেলায় যাওয়া-আসা করা যাবে না। হাট-বাজার ও দোকানপাট বেলা ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান/ফার্মেসি খোলা থাকবে।ইউএনও আরও বলেন, হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় উখিয়া উপজেলার কুতুপালংয়ের চারটি এবং টেকনাফের একটি বড় ক্যাম্পকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।টেকনাফে করোনা সংক্রমণ বৃদ্ধির চিত্র তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্রশীল জানান, উপজেলায় চলতি মাসে এখন পর্যন্ত (২০ মে) ১৪৫ জন করেনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কয়েকটি রোহিঙ্গা শিবিরও রয়েছে। ৪৫ জন রোহিঙ্গা করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। তিনি আরো বলেন, দিন দিন রোহিঙ্গাদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে। নমুনা পরীক্ষার আওতায় আনতে পারলে এ সংখ্যা আরো অনেক বেশি হতো।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামসুদ্দৌজা জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় টেকনাফের ২৪ নম্বর এবং উখিয়ার ২, ৩, ৪ ও ১৫ নম্বর ক্যাম্পে চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। শিবিরে সবধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওষুধ ও খাবারের কার্যক্রম চলমান থাকবে।এদিকে কক্সবাজারে গতকাল পর্যন্ত ৪১ হাজার ৪৭৭ জন রোহিঙ্গার নমুনা পরীক্ষায় ৩৪টি (টেকনাফে ১৩ ও উখিয়ায় ২১) ক্যাম্পের ৯১৩ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানান কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা ডা. তোহা। আর এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। ডা. তোহা বলেন, এতদিন রোহিঙ্গা ক্যাম্পে করোনা পরিস্থিতি ভালো থাকলেও চলতি মাসে অবনতি হয়। গত ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত এক সপ্তাহে ১৬৫ জন রোহিঙ্গার দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
6