text stringlengths 1 58.1k | label int64 0 12 |
|---|---|
রাত পোহালেই রংপুরের পীরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের ভোট। কিন্তু ইউপি নির্বাচনের ব্যালট পেপার কোনো ভোট কেন্দ্রে পাঠানো হয়নি। ভোটে কারচুপি ঠেকাতে এবং স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে পীরগঞ্জের ৯০টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়নি বলে জানা গেছে। আজ ভোরে উপজেলার ১০টি ইউনিয়নের ওই সব ভোট কেন্দ্রে পুলিশের ... | 6 |
বিভিন্ন উন্নয়ন সূচকে ভারতের চেয়ে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, 'ওরা (বিরোধীরা) বলে আমরা নাকি ভারতের দালাল। করতে হলে তো ভারতকে আমাদের দালালি করতে হবে।' তবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কেউ কারও দালালি করুক, তা চান না বলেও মন্তব্য করছেন মন্ত্রী। আজ ... | 9 |
'রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়' বলে একটা কথা আছে, যেটির ব্যতিক্রম নয় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ক্ষেত্রেও। এই যুদ্ধে ইউক্রেনে চলছে ধ্বংসযজ্ঞ আর মৃত্যুর মিছিল। রাশিয়ায় অর্থনৈতিক হুমকি। এরই একটি প্রতিচ্ছবি ইউক্রেনীয় একটি ছোট্ট শিশুর জীবন বাঁচাতে মাইলের পর মাইল ছুটে চলা। আশ্চর্য হওয়ার কথা; ১১ বছরের একটি ছেলে য... | 3 |
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৮ জনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্... | 6 |
মেষ(২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। লেনদেন শুভ।বৃষ(২১ এপ্রিল-২১ মে): বিদেশযাত্রায় জটিলতা দূর হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমিক-প্রেম... | 6 |
আফগানিস্তানের পূর্বাঞ্চলে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে গাড়িতে বোমা হামলার ঘটনায় তালেবানের জেলা পুলিশ প্রধান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার শিগাল জেলা পুলিশ প্রধানকে লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে। এতেপুলিশ প্রধান নিহত হয়েছেন।খবর এএফপির। কুনার সেন্ট্রাল হাসপাতালের এক ... | 3 |
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'শুধু শিক্ষার্থী ভর্তি নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান থাকতে হবে। বিশ্ববিদ্যালয়কে জানতে হবে আগামীতে নিজেকে কোন বিশেষ অবস্থানে দেখতে চায়। ধারণক্ষমতা অনুযায়ী যেন শিক্ষার্থী ভর্তি করানো হয়, ধারণক্ষমতার অতিরিক্ত ভর্তি করিয়ে আবাসন, খাবার, ক্লাসরুম সংকট যেন না... | 9 |
ফাইনালে উঠতে হলে বাংলাদেশের ড্র-ই যথেষ্ট ছিল। তবে শুধু ড্র করার জন্য খেলতে নামেনি বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কাকে ১২-০ গোলে উড়িয়ে সাফের ফাইনাল নিশ্চিত করল মাবিয়ারা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। লিগ পর্বে দুই দলের দেখায় ১-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। দলের বড় জয়ে হ্যা... | 12 |
কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা। তার মৃত্যুর পর দেশটির সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মৃতদেহ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় 'গভর্নমেন্ট হাউসে'। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের... | 12 |
নতুন বছরের প্রথম দিনেই বিনোদন দুনিয়ার জন্য এল একটি বড় খবর। ২০২০ সালের সব অপ্রীতিকর স্মৃতিকে ভুলিয়ে দিয়ে শুভারম্ভের ডাক এল। জানা গেল, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'চরকি' ১২ মাসে ১২টি অরিজিনাল ওয়েব ফিল্ম নিয়ে শিগগিরই আসতে যাচ্ছে ভার্চ্যুয়াল দুনিয়ায়। যেখানে ২০২০ সালে প্রেক্ষাগৃহ আর ওয়েব প্ল্যাটফর্ম মিলিয়ে মুক্তি পাওয়া ওয়েব... | 2 |
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে এখন পর্যন্ত নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে উক্ত ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এরা সবাই রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাস... | 6 |
মুশফিকুর রহিম, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড়। কিছু দিন ফর্মে না থাকলেও আবারও ছন্দে ফিরেছেন বগুড়ার এই মেধাবী ক্রিকেটার। তার ফর্মহীন পারফর্ম্যান্স নিয়ে সমালোচনা শুরু হতেই চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি হাঁকিয়ে উপযুক্ত জবাব দেন মুশফিকুর রহিম। সেঞ্চুরির আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ... | 12 |
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে 'সন্ত্রাসী রাষ্ট্র' হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন। খবর আনাদোলুর। ভিডিও বার্তায় জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেন, রাশিয়ার অপরাধের বিরুদ্ধে যেন দ্রুত প্রতিক্রিয়া দেখানো হয়। তিন... | 3 |
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই মৃদু উপসর্গ দেখা দেওয়ার কথা জানিয়েছেন। ৫০ বছর বয়সী রাহুল আজ মঙ্গলবার এক টুইটে লিখেছেন, 'মৃদু উপসর্গ দেখা দেওয়ার পর মাত্রই কোভিড পজিটিভ হওয়ার কথা জানতে পারলাম। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, সবাই দয়া করে নিরাপত্তাবিধি মেন... | 3 |
নরসিংদীর শিবপুরে এনা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাইক্রোবাসের আরো সাত যাত্রী। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গাঙপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মো. ওয়াজকুরুনি ভূঁইয়া (৫০)। তিনি ব্রাহ্মণবাড়ি... | 6 |
মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সাধারণ মানুষের ওপর নৃশংস দমন-পীড়নের অভিযোগে মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসের আগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। মিয়ানমারের সামরিক বাহিনী মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ওয়াশিংটনের ঘোষ... | 3 |
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ১৪ ইউপিতে চেয়ারম্যান পদে ৭৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্য আওয়ামী লীগের ১৪ প্রার্থীর বাইরে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ বিদ্রোহী।এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাত পাখা) ১২ ও লাঙ্গলে দুজন। এ ছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে ৩০ জন মনোনয়নপত্র জম... | 6 |
ময়মনসিংহের ত্রিশালে ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে 'আনন্দ উৎসব'। মঙ্গলবার সকালে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ষপূর্তি উপলক্ষে আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। এরপর স্ব... | 6 |
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে দীনেশ কার্তিকের। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও ধারাভাষ্য দিচ্ছেন কেকেআরের এই ক্রিকেটার। তার ধারাভাষ্য শুনে প্রশংসা করলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। খেলা চলাকালীন ডেভিড লয়েডও কার্তিকের প্রশংসা করেন। সেই সময় হাত তুলে লয়েডকে সমর্থন জানান শাস্ত্রী। ক্রিকেট থেকে অবসর ... | 12 |
চীনের আরোপ করা জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়ন অব্যাহত রেখেছে হংকং কর্তৃপক্ষ। এক বছর আগে থেকে তথাকথিত এই আইন ভাঙার অভিযোগে এখনও ধড়পাকড় চলছে সেখানে। খবর নিউ ইয়র্ক টাইমস এর। জানা গেছে, চীনের ওই আইন গত মার্চে আনুষ্ঠানিক অনুমোদন দেয় হংকংয়ের আইন পরিষদ। এরপর হংকং কর্তৃপক্ষ ২০১৯ সালের জুন থেকে এ বছরের মার্চের মধ্যে দশ হাজা... | 3 |
মধ্য-বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হতে পারে। ফলে দেশে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থান করছে।শনিবার (১১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ এসব তথ্য জানিয়ে বলেন, আজ-আগামীকাল হয়তো বৃষ্টি বাড়তে পারে।আবহাওয়ার পূর্ব... | 7 |
রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুদের ঘরবাড়িতে অঘ্নিসংযোগ ও হামলা-ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শনে আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার একই দিনে তারা দু'জন ঘটনাস্থলে যাবেন বলে প্রশাসন এবং আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন। তাদের পরিদর্শনকে ঘিরে ঠাকুরপাড়ায় নি... | 9 |
আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পঞ্চগড়ে কাদিয়ান সম্প্রদায়ের ৯৭ তম বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিতে মৌন মিছিল এবং স্মারকলিপি দিয়েছে পঞ্চগড় যুব সমাজ নামে একটি সংগঠন। আজ রোববার দুপুরে জেলা শহরের রাজনগড় জামে মসজিদ থেকে এ মৌন মিছিলটি বের হয়ে পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়।এ সময় জেলা... | 6 |
জাকির হোসেন রাজু পরিচালিত 'এ জীবন তোমার আমার' সিনেমা দিয়ে প্রথমবার জুটি বাঁধেন রিয়াজ-পূর্ণিমা। এরপর দুজনকে দেখা গেছে 'মনের মাঝে তুমি', 'হৃদয়ের কথা', 'আকাশ ছোঁয়া ভালোবাসা', 'লাল দরিয়া', 'মায়ের সম্মান', 'খবরদার', 'জামাই শ্বশুর'সহ আরও অনেক ব্যবসাসফল সিনেমায়।তবে এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা পর্দায় নেই একসঙ্গে। দুজনের ব্যক্... | 6 |
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১৪ নভেম্বর থেকে। এ অবস্থায় চট্টগ্রামের হাটহাজারীতে নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। পদটি শূন্য রয়েছে প্রায় দেড় মাস। এতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ম... | 6 |
ইরাকের মোসুল প্রদেশে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি ভবন থেকে একের পর এক বেরিয়ে আসছে মৃতদেহ। বেশ কয়েকটি কঙ্কালও উদ্ধার করেছে সেনারা। শুধুমাত্র একটি ধ্বংসস্তুপ থেকেই এখন পর্যন্ত ২৩টি জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়েছে। এসব মৃতদেহ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনের সদস্যদের বলে মনে করছে ইরাক আর্মি। ২০১৭ সালে ইরাকের রাজধানী বাগদাদ থ... | 3 |
ঈদুল ফিতরের ছুটি শেষে শনিবার ( ৩০ মে ) থেকে খুলবে বাণিজ্যিক বিতান ও শপিং মল। ২৫ মে থেকে এসব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর আগে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত ২১ মে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর দোকান মালিক সমিতির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিং মল ঈদ... | 6 |
মণিপুরি ভাষার সমৃদ্ধ ইতিহাস তুলে ধরতে এবং মণিপুরি ভাষাকে বিপন্ন শ্রেণির ভাষা থেকে রক্ষা করতে মণিপুরি ল্যাংগুয়েজ সেন্টার স্থাপিত হয় মণিপুরি জনগোষ্ঠী নিজেদের মধ্যে মণিপুরি ভাষাতেই কথা বলে। কিন্তু অনেকেই মণিপুরি বর্ণমালা পড়তে ও লিখতে পারে না। নিজের ভাষায় কথা বললেও সেটার মধ্যে বাংলা ভাষার প্রভাব প্রতিনিয়ত বাড়ছে। এই ধারা অব... | 6 |
লোকসভা নির্বাচনে হারের দায় স্বীকার করে কংগ্রেসে একের পর এক নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন ইতোমধ্যেই। এবার সেই পথেই হাঁটলেন সোমেন মিত্র। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। খবর এনডিটিভির। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি পদত্যাগপত্র গ্রহণ করেননি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গৌরব গগৈ। ব... | 3 |
গত ডিসেম্বর শেষে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। আর ওই মাসে মজুরি বেড়েছে ৬ দশমিক ১১ শতাংশ। করোনার কারণে সংকটে থাকা ব্যবসা-বাণিজ্যসহ পুরো অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ব্যবসা-বাণিজ্য চাঙা করার এই প্রক্রিয়ায় মজুরিও বাড়ে। কিন্তু সেই বাড়তি মজুরির টাকা খেয়ে ফেলছে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি। এখন জাতীয় পর্যা... | 0 |
বয়স সবে ৪৭ পেরিয়েছেন বলিউডের সুপার হিরো ঋত্বিক রোশন। কিন্তু শরীরিক গঠন দেখে বয়স বুঝার সাধ্য হবে না! গত কয়েক বছরে নিজের অভিনীত বিভিন্ন চরিত্রের খাতিরে চেহারাটাকেও বারবার 'ভেঙেচুরে' তৈরি করেছেন তিনি। নিজের আগামী ছবি 'ফাইটার','বিক্রম বেদা'-র রিমেকের জন্য ফের একবার পেশীসর্বস্ব চেহারা তৈরি করেছেন এই তারকা। সেই লুক প্রকাশ্যে... | 2 |
করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন সীতাকুণ্ড (চট্টগ্রাম-৪) আসনের এমপি দিদারুল আলম। শুক্রবার এমপির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার স্ত্রী-সন্তানদের করোনা নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন | 4 |
ঢালিউডের একসময়ের পর্দা কাঁপানো নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এখনো শোবিজ জগতে সক্রিয়। বর্তমানে নতুন ছবি "চিরঞ্জীব মুজিব"র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা তিন লাখ ৭০ হাজারেরও বেশি। ফেসবুকে প্রায়ই নিজের নানা ছবি পোস্ট করেন পূর্ণিমা। শনিবার... | 2 |
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ব্যাংকটির চেয়ারম্যান পদে থেকে দুই শাখা থেকে নিজ নামে ও বেনামে অর্থ সরিয়েছেন এবং ভুয়া প্রতিষ্ঠান খুলে কর্মচারীদের নামে ঋণ নিয়েছেন। আবার করোনাভাইরাসের কারণে সর... | 0 |
চট্টগ্রামে বন্দরে জব্দ দুটি বিদেশি জাহাজ ২৮ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়ে ১০ দিন পর ছাড়া পেয়েছে।পণ্যবোঝাই করে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর এক ব্যবসায়ীর করা মামলার রায়ে গত ২২ মার্চ আটক হয় এ দুটি জাহাজ। জাহাজ দুটি হচ্ছে-লাইবেরিয়ার পতাকাবাহী 'সান আলফেনসো' এবং মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ 'সেলসিয়াস নেলসন'।ব্যাংক... | 6 |
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি ২৫ লাখ টাকা ও ৫ হাজার পিস পিপিই দিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড। সোমবার অগ্রণী ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীদের বেতনের একটি অংশ থেকে এ টাকা দেয়া হয়। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জায়েদ বখত এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উ... | 0 |
বিগত কিছুদিনে দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপ কমে তাপমাত্রা বাড়তে শুরু করলেও আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সারা দেশে শৈত্যপ্রবাহের মাধ্যমে শীত বাড়তে পারে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে শীতের অবসান হতে পারে। বুধবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জ... | 6 |
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় বৃদ্ধ বাবা-মাকে মারপিটের ঘটনায় মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদিকে মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দিচ্ছেন। নিজেদের জীবন বাঁচাতে এবং আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাবা-মা। শনিবার ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটি কার্যালয় কলেজপাড়ায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এমন অভ... | 6 |
ভারতের নাগাল্যান্ডকে ফের ছয় মাসের জন্য উপদ্রুত রাজ্য হিসেবে ঘোষণা করল সরকার। ফলে বিতর্কিত সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা বহাল থাকছে। এই নিয়ে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে রাজ্যটিতে।গত ৪ ডিসেম্বর নাগাল্যান্ডের ওটিং গ্রামে ১৪ জন নিরীহ গ্রামবাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারানোর পর আফস্পা বাতিলের দাবিতে স... | 3 |
করোনামুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর পরিবারের সদস্যরা। গতকাল বুধবার রাতে মির্জা ফখরুলসহ তাঁর পরিবারের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী ইউনুস আলী।আজ বৃহস্পতিবার বিকেলে ইউনুস বলেন, গতকাল বুধবার রাতে মির্জা ফখরুলসহ তাঁর পরিবারের সবার ক... | 6 |
গত দুদিনের টানা বৃষ্টিপাত আর পাগাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদী ও অভ্যন্তরীণ শাখা নদীর পানি অস্বভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ২য়দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি বিপৎসীমার ২৫ সে.মি. উপরে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮৩মিলিমটিার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জ পৌর শহর... | 6 |
মানবাধিকার লঙ্ঘনের দায়ে গত ১০ ডিসেম্বর বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর সরকারের ঘনিষ্ঠরা বলতে থাকেন, যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করে বিএনপির নেতিবাচক প্রচারই ওয়াশিংটনকে এমন পদক্ষেপ নিতে প্ররোচনা জুগিয়েছে। অভিযোগ অস্বীকার করে বিএনপি বলছে... | 8 |
বলিউডের সেরা জুটিগুলোর মধ্যে দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর জুটি অন্যতম। কিন্তু তাদের প্রেম ভাঙার পর এই জুটিও ফিকে হয়ে যায়।ইমতিয়াজ আলী ২০১৫ সালে দুজনকে নিয়ে শেষ চেষ্টা করেছিলেন 'তামাশা' সিনেমা দিয়ে। তবে সিনেমাটি তেমন একটা একটা সাড়া জাগাতে পারেনি । এরপর দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিয়ে হয়ে যায় রণবীর সিংয়ের। টাইমস অব ইন্ডিয়া জা... | 2 |
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার স্ত্রী ক্যারি সিমন্ডস-এর ঘরে আসছে দ্বিতীয় সন্তান। ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত বছর এপ্রিলে বরিস-ক্যারি দম্পতির প্রথম সন্তান জন্ম হয়। তার নাম উইলফ্রেড লরি নিকোলাস। প্রতিবেদনটিতে বলা হয়, ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ক্যারি তার বন্ধ... | 3 |
আগামী ছয় মাসের জন্য ঢাকা জেলার ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে গণঅধিকার পরিষদ। এতে অ্যাডভোকেট শেখ শওকত হোসেনকে আহ্বায়ক এবং নাসিরউদ্দিন পল্লবকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নুর। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে-... | 6 |
সুনামগঞ্জের তাহিরপুর ও জামালগঞ্জের একাংশে আবার নৌজট সৃষ্টি হয়েছে। এর আগে বৌলাই ও রক্তি নদীতে পলি জমে নৌজট সৃষ্টি হয়। ১৫ দিনের ব্যবধানে আবারও নৌজটের কারণে বিপাকে পড়েছেন নৌশ্রমিক ও ব্যবসায়ীরা।প্রতিবছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নাব্যতা-সংকটের কারণে তাহিরপুরের পাটলাই নদীর সুলেমানপুর এলাকা ও জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের ব... | 6 |
ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ভাইরাল করায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো: মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামি... | 6 |
রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কা সিএনজি উল্টে চালকসহ ৫ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসটিকে জব্দ করেছে পুলিশ। আহতরা হলেন- সিএনজি চালক মহির উদ্দিন (৩৬), ঢাকা পাওয়ার ডিস... | 6 |
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলে তার ধ্বংসাবশেষ ওই আবাসিক ভবনে আঘাত হানে। খবর বিবিসির। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, কিয়েভের দারনিৎস্কি জেলায় স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ওই আবা... | 3 |
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় মসজিদ কিংবা অন্যান্য উপাসনালয়ে নামাজ ও প্রার্থনার আগে-পরে যেকোনো ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (৭ এপ্রিল) এ তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে ধর্মমন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের সব মসজিদে জুমা ও... | 6 |
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের দিন মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনজন। বুধবার (১২ জানুয়ারি) দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা... | 4 |
ছোট পর্দায় ফিরছে হলিউডের আলোচিত ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ'র কাহিনী। মূল ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। এতে অভিনয় করেছিলেন জনপ্রিয় হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এ ছবির শুটিং করতে গিয়েই একে অন্যের প্রেমে পড়েন তারা। এবার 'মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ' ছবির কাহিনী নিয়ে সিরিজ নির্মাণ করা হচ্ছে যা প্র... | 2 |
আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিন বেলা ১টা ৪১ মিনিটে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন। বঙ্গবন্ধু পাকিস্... | 6 |
জার্মান সুপারকাপের ফাইনালে গত রাতে সিগন্যাল ইদুনা পার্কে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে সুপারকাপের শিরোপা ধরে রাখল বাভারিয়ানরা। ম্যাচে বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। গোল পেয়েছেন থমাস মুলারও। ডর্টমুন্ডের একমাত্র গোলটি করেছেন মার্কো রয়েস।ডর্টমুন্ডের সুযোগ ছিল গত মৌসুমের ফা... | 12 |
কঠোর লকডাউনের মধ্যে পোশাক ও বস্ত্র কারখানা খোলা থাকবে। পোশাকশিল্প মালিকদের একথা জানিয়েছেন করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার (১১ এপ্রিল) বিকেলে পোশাক ও বস্ত্রশিল্প মালিকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ কথা জানান তিনি। বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ'... | 6 |
'জয় বাংলা'কে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ২০ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেদিন বলা হয়েছিল, এ বিষয়ে শিগগিরই সরকারি প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট এক রায়ে 'জয় বাংলা'কে বাংলাদে... | 6 |
বান্দরবানে অনেক দিন সন্ত্রাসীদের তৎপরতা তেমন ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে জেলার রুমা ও থানচি উপজেলায় সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে গেছে। তবে নিরাপত্তা বাহিনীর দায়িত্বনিষ্ঠা ও জোর তৎপরতার কারণে সন্ত্রাসীদের নানা চেষ্টা ভন্ডুল করে দিয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।এরই অংশ হিসেবে গত এক সপ্তাহে পৃথক তিনটি অভিযানে সন্ত্রাসীদের ৪৪টি... | 6 |
দীর্ঘদিন পর তামিল ইন্ডাস্ট্রিতে ফেরার সুখবর দিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। আর নায়িকা কাজে ফেরায় ভীষণ উচ্ছ্বসিত তার ভক্তরা। একদিকে অমিতাভ বচ্চন 'দাদাসাহেব ফালকে' সম্মানে সম্মানিত। অন্য দিকে বউমার তামিল ইন্ডাস্ট্রিতে পদার্পণ করায় বচ্চন পরিবারে এখন খুশির হাওয়া বইছে। ঐশ্বরিয়ার প্রিয় পরিচালক মণিরত্নম। বলিউডে আ... | 2 |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পৌর পার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পামাল্য অর্পণ করা হয়। এতে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপা... | 6 |
জয়পুরহাট সদর উপজেলার উড়ি গ্রামে বজ্রপাতে মনোয়ারা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ জুন) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকেলে ওই গৃহবধূ বাড়ির পাশে একটি আম গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে মনোয়ারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপা... | 6 |
বিএমডব্লিউ সি ৪০০ জিটি মাঝারি আকারের 'ম্যাক্সি' স্কুটার চালু করেছে বিএমডব্লিউ মোটররাড ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, পার্টস নয়; আস্ত বাইক হিসেবেই সি ৪০০ জিটি ভারতে আমদানি করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর থেকে বিএমডব্লিউ মোটররাড ইন্ডিয়ার সকল ডিলারে বুকিং করা যাচ্ছে।মাঝারি আকারের প্রিমিয়াম স্কুটারটি অত্যন্ত আরা... | 11 |
জীবনের পড়ন্তবেলায় প্রেম, অতঃপর পরিণয়। এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছেন এক বয়স্ক যুগল। আলোচিত এ ঘটনাটি ঘটেছে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে। মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের রঙিন বাড়িতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।বরের নাম আশ্রাফ আলী ব্যাপারী (৬২), কনে বানু বেগম (৫৪)। গতকাল শনি... | 6 |
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর বন্যা মোকাবেলায় নির্মিত স্পারের পাশ থেকে প্রভাশালীরা প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে। বালু উত্তোলনের পর নদী ভাঙন রোধে নির্মিত স্পারের সংযোগ সড়ক কেটে ওই বালু বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। এলাকাবাসী বালু উত্তোলনে বাঁধা দিয়েও কোনও কাজ হয়নি। প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু উত্... | 6 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা করছে প্রশাসন। দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে আজ শনিবার দিনব্যাপী রংমালা বাজার এলাকায় চরম উত্তেজন... | 6 |
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তি চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারলেই বেরিয়ে আসবে মূল ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৫)। তার বাবার নাম নূর আহমেদ আলম। বাড়ি কুমিল্লা নগরের সুজানগর এলাকায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছ... | 6 |
তারাগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদানে চলছে উপচে পড়া ভিড়। নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বদলে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেতে হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়ে অনেকে টিকা নিতে না পেরে ফিরেও যাচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষ... | 6 |
গ্যাসের মূল্যবৃদ্ধি হবে, এমন কথা আগে বেশ কদিন ধরেই শোনা যাচ্ছিল। তাই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্রিফিংয়ে এলে তাঁর কাছে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের একটা প্রশ্ন থাকতই। অর্থমন্ত্রীও বলছিলেন, তাঁর কাছে কোনো প্রস্তাব বা সুপারিশ আসেনি। যখন আসবে, তখন বলবেন। গতকাল... | 0 |
নেপালে ২২ আরোহী নিয়ে নিখোঁজ 'তারা এয়ারলাইনস'-এর উড়োজাহাজের সন্ধান পাওয়া গেছে। এয়ারলাইনের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে কওয়াং গ্রামে।নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল বার্তা সংস্থা এএনআইকে বলেন, 'স্থানীয়রা বলছেন তারা এয়ারলা... | 3 |
লঞ্চে মোটরসাইকেল নিয়ে যাত্রা নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবিহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (১৬ জুলাই) বিকালে এমন আদেশ জারি করে সংস্থাটি। বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্র্মকর্তা মিজানুর রহমান জানান, আগামী ২২ জুলাই পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার জন্য এমন সিদ্ধান্ত বলে... | 6 |
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সফর শেষে রোববার দেশে ফিরছেন। রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রোববার রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল (রা.) আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করবে। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান। খবর বাসসের রাষ্ট... | 6 |
ভারতের পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকার মাওবাদীরা নতুন করে সংঘবদ্ধ হয়েছেন। দাবি তুলেছেন পুনর্বাসনের, সরকারি প্যাকেজ এবং সরকারি চাকরির। তা না হলে তাঁরা আবারও জঙ্গলমহলজুড়ে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন। ঝাড়গ্রামের লোধাশুলিসংলগ্ন টুটুহার জঙ্গলে বঞ্চিত হওয়া সাবেক মাওবাদীরা গতকাল বোববার এক বৈঠকে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন... | 3 |
সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন। এর ফলে সরকারের নেতৃত্বে ফিরতে পরছেন হামদুক। এছাড়া গত মাসের সামরিক অভ্যুত্থানের পর আটককৃতদের ছেড়ে দেয়ার পথও উন্মুক্ত হয়েছে। সুদানের সিনিয়র মধ্যস্থতাকারী ফাদাল্লাহ বার্মা এ খবর জানিয়ে বলেন, হামদকের পূর্বাস্থায় ... | 3 |
বিবাহ নিবন্ধন ও বিচ্ছেদের তথ্য সংরক্ষণ করতে 'বন্ধন' নামে নতুন একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করছে সরকার। বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করবে এই প্ল্যাটফর্ম। এখানে বিবাহ ও নিকাহর তথ্য দিতে হবে কাজিদের। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত 'বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে প্রযুক্তির ভূমিকা' শীর্ষক সভায় এসব তথ্য জানিয়েছেন ত... | 6 |
জাতীয় দল থেকে বাদ পড়ে বিক্ষিপ্ত পেস বোলার আবু জায়েদ রাহি বিস্ফোরক মন্তব্য করে বিপদের মুখে। বাদ পড়ার পেছনে কিন্তু দেখছেন তিনি। জাতীয় দলে তার লবিং নেই মন্তব্য করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতীয় দলের নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা রাহির কথায় বিস্মিত। বেফাঁস মন্তব্য করে রাহি জাতীয় দলে তার ক্যারিয়ার শেষ এই শঙ্কা... | 12 |
খাগড়াছড়ির মহালছড়ি সদরের জ্ঞানোদয় বনবিহার এলাকা থেকে কালাচানপাড়া পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। চরম ভোগান্তিতে পড়েছে ৫ গ্রামের ২-৩ হাজার মানুষ। বেশ কয়েক বছর যাবৎ গ্রামবাসী নিজেদের উদ্যোগে রাস্তাটি মেরামত করে আসছে। কিন্তু এবার তারও কোনো উপায় নেই। বর্ষায় বৃষ্টির পানিতে রাস্তাটির পাশ ভেঙে বড় বড় গর্ত সৃষ্ট... | 6 |
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ২৭৫ জনে। এছাড়াও একই সময়ে ২ হাজার ৯৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা... | 4 |
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইব্রাহিমকে অব্যাহতির বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি সমকালকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ... | 9 |
গত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দেওয়া বক্তব্যের কারণে ১৪ দলের শরিকদের মধ্যে সংশয় তৈরি হয়ে থাকলে এবং এ বিষয়ে কেউ ক্ষুব্ধ হলে, সে জন্য দুঃখ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল রোববার রাত আটটার দিকে এ-সংক্রান্ত ব্যাখ্যার চিঠি ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। আজ সোমবার বে... | 9 |
২০২২-২৩ অর্থবছরের বাজেটের ঘাটতি পূরণে জাতীয় সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমনটিই জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করার সময় তিনি এ তথ্য উল্লেখ করেন। অর্থমন্ত্রী জানান, ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবের আকার ধর... | 0 |
করোনাভাইরাস সংকট মোকাবিলায় পল্লী সঞ্চয় ব্যাংকের সৌজন্যে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।বুধবার (২৫ আগস্ট) লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সাহাব উদ্দীনের কাছে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মক... | 6 |
জাতিসংঘের নথি অনুযায়ী, এতদিন তুরস্কের ইংরেজি নাম ছিল 'টার্কি'। কিন্তু আঙ্কারার আবেদনের পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তন করে করা হলো 'টুর্কিয়ে'। তুরস্ক ছাড়াও আরও বহু দেশ তাদের নাম বদলেছে। এর পেছনে কী কারণ ছিল? 'টার্কি' এক প্রকার মুরগির নাম রাজনীতি, ইতিহাস কিংবা ব্র্যান্ডিং রাজনৈতিক বা ঐতিহাসিক কারণে, কিংবা শুধু ব্র্যান্ড... | 3 |
উত্তর আফ্রিকার আরব দেশ মরক্কোর সাথে ইসরাইলের বাণিজ্যিক ভিত্তিতে বিমান চলাচল শুরু হয়েছে। রোববার প্রায় এক শ' যাত্রী নিয়ে ইসরাইলের বেসরকারি বিমান সংস্থা ইসরএয়ারের একটি বিমান তেলআবিব থেকে মারাক্কাশের দিকে যাত্রার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটের সূচনা হলো। ইসরএয়ারের মুখপাত্র তালি লেইবোভিৎজ জানান, তারা প্রতি সপ্তা... | 3 |
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে মানুষের। মধ্যরাত থেকে চলা মানুষের এই ঢল সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে বিএনসিসির বিভিন্ন উইং, স্কাউট ও রেঞ্জারসের স্বেচ্ছাসেবীরা। সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শ্রদ্ধ... | 6 |
বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য শহিদ ইসলাম মানব পাচার ও অর্থ পাচারের মামলায় কুয়েতে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম সরকারের সঙ্গে চুক্তি করেছিলেন করোনা শনাক্তের পরীক্ষা করার জন্য। পরীক্ষা না করেই হাজার হাজার ভুয়া পজিটিভ বা নেগেটিভ সার্টিফিকেট দিয়েছে তাঁর হাসপাতাল। একই কাজ করেছে জে... | 8 |
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মুজিবনগর সরকারের অধীনে মাসে চার শ টাকার চাকুরে জিয়াউর রহমানের বিএনপি আজ ইতিহাসকে অস্বীকার করতে চায়। মুজিবনগর দিবসে আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যম... | 9 |
চট্টগ্রাম: জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি ই সি মোড় এলাকা। গত দুই দিন ধরে পানি জমে আছে নগরীর ব্যস্ততম এ মোড়ে।সাধারণত জোয়ারে সব সময় নগরীর নিম্নাঞ্চলে পানি উঠলেও অপেক্ষাকৃত উঁচু এলাকা জি ই সি মোড়ে কখনো পানি উঠতে দেখা যায়নি।এমন পরিস্থিতিতেজি ই সি মোড়ের আশপাশে যাদের দোকান ও খাবারের দোকান তাঁরা পড়েছেন ... | 6 |
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ও সেনেট সদস্য টম স্কট বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন দেশকে একতাবদ্ধ করতে ব্যর্থ হয়েছেন। তার অবকাঠামোগত ব্যয়ের প্রস্তাব আর শিক্ষা ও পরিবারের জন্য নতুন ঘোষিত বরাদ্দ দেশকে আরো বিচ্ছিন্ন করছে। বুধবার রাতে কংগ্রেসে যৌথ-অধিবেশনে ডেমক্রেটিক প্রেসিডেন্ট বাইডেনের ভাষণ প্রসঙ্গে রিপাবলিকান হিসেবে স্ক... | 3 |
দু'বছর পর ঈদের মার্কেটে ভিড় পরিলক্ষিত হলো নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে। টুপি, পাঞ্জাবি, লেহেঙ্গা থেকে সেলোয়ার-কামিজ, শাড়ি-সবগুলোরই বিক্রির হিড়িক পড়ে গেছে। ঈদ মার্কেটিংয়ের এই পরিধি বিস্তৃত হয় ব্রঙ্কসের পার্কচেস্টার, জ্যামাইকা, ওজনপার্ক থেকে নিউকার্ক পর্যন্ত। উল্লেখ্য, সোমবার ঈদ উদযাপন করার কর্মসূচি ঘোষণ... | 4 |
দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে সরকার। প্রকল্প বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে চুক্তি করেছে 'চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন'। প্রকল্পের জন্য আমিনবাজার এলাকায় ৩০ একর জমি বরাদ্দ করা হয়েছে। ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্পটিতে প্রতিদিন মোট ৩ হাজ... | 6 |
কয়েকবার করে ক্ষমা চাওয়ার পরও পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের ওপর চার ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করায় আইসিসির ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরফরাজের শাস্তির বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গভীর হতাশা ব্যক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এহসান মানি। প্রোটিয়া ক্রিকেটার আন্দিল পেহ... | 12 |
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'সকাল সন্ধ্যা' ও 'শুকতারা'র নাট্যকার বেগম মমতাজ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে বেগম মমতাজ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বোনের মেয়ে তানিয়া মোস্তাফিজসাংবাদ... | 2 |
২০১৯-২০ সালে দেশে প্রায় ২৫ লাখ টন আম উৎপাদন হলেও রপ্তানি হয়েছে ২৮৩ টন। তবে ২০২০-২১ সালে ১ হাজার ৬২৩ টন আম রপ্তানি হয় যা গত বছরের তুলনায় ৫ গুণেরও বেশি। ২৫ শতাংশ আম সংগ্রহের পর নষ্ট হয়। এতে ক্ষতির পরিমাণ বছরে ৩ হাজার ৬০০ কোটি টাকা। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে হর্টেক্স ফাউন্ডে... | 6 |
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদালয়ের এসএসসি-২০০৪ ব্যাচের ছাত্র-ছাত্রীদের সংগঠন ফ্রেন্ডস ফাউন্ডেশন ফর হিউম্যানিটির উদ্যোগে উপজেলার বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার সকাল ১১টার দিকে চৌবাড়ীয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়... | 6 |
পুষ্টিকর ও নিরাপদ খাদ্য মানুষের কাছে পৌঁছে দিতে সরকার খাদ্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে কাজ করছে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার সচিবালয়ে তার অফিস কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে 'বাংলাদেশ দ্বিতীয় রাষ্ট্রীয় বিনিয়োগ পরিকল্পনা খসড়া মনিটরিং রিপোর্ট ২০২১ পর্যালোচনা ও অনুমোদন সংক্রান্ত সভায়' প্... | 9 |
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন অনার্সপড়ুয়া একছাত্রী। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে প্রেমিক গা ঢাকা দিয়েছেন। ঘটনা বগারচর ইউনিয়নের খাসেরগাঁও গ্রামের। কলেজছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও জামালপুর ... | 6 |
ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা যখন ইরানের ওপর থেকে অর্থবহভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তখন দ্রুত ও সহজে ইরান তার পরমাণু সমঝোতা বাস্তবায়নের দিকে আবার ফিরে আসবে। এখন সবকিছুই নির্ভর করছে ওয়াশিংটনের ওপর। বুধবার জাপানের সরকারি টেলিভিশন চ্যানেল এনএইচকে-কে এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি এসব... | 3 |
দেশে করোনা সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে দীপু মনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে যদি শিক... | 1 |
শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত শেখ সেলিমের নাতি জায়ানের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আসর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। এর আগে বুধবার দুপুরে কলম্বো থেকে ঢাকায় আনা হয় জায়ানের মরদেহ। দুপুর ১২টা ৫৪ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জায়ান... | 6 |
আসন্ন সিটি নির্বাচনে বাকি আছে মাত্র তিন দিন। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনে কোন লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। বুধবার ( ২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণে বিএনপি'র মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বাসায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। লিখিত... | 6 |
বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। এরই মধ্যে ইউরোপ সংক্রমণকেন্দ্র হয়ে উঠেছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের লাগাম টানতে না পেরে আগামীকাল সোমবার দেশজুড়ে লকডাউনে যাচ্ছে অস্ট্রিয়া। স্লোভাকিয়া টিকা না-নেওয়া ব্যক্তিদের ওপর লকডাউন আরোপের সিদ্ধান্ত নিয়েছে। জার্মানিও একই ধরনের পরিকল্পনা করছে। চেক প্রজাতন্ত্রও ব... | 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.