text
stringlengths
1
58.1k
label
int64
0
12
'পানামা পেপারসের পর 'প্যারাডাইস পেপারস'। এতে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপনে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে। বেনামি প্রতিষ্ঠান খুলে বিদেশে বিনিয়োগের তথ্য ফাঁস করা প্যারাডাইস পেপারসে এসেছে বাংলাদেশিদের নামও।শুক্রবার নতুন করে প্রকাশ করা প্রায় ২৫ হাজার নথিতে বাংলাদেশের ব...
6
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি'র উদ্যোগে এক হাজার অসচ্ছল পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা ৯টায় আমতলা বাজার এলাকায় কম্বল বিতরণ করা হয়। বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। কম্বল বিতরণী অনুষ...
6
ঢাকার নবাবগঞ্জ উপজেলা কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এসময় নবাবগঞ্জের ৪০টি কমিউনিটি ক্লিনিকে টিকা নিবন্ধন কাজের জন্য ৪০টি ল্যাপটপ প্রদানের ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি করোনা টিকাদান কর্মসূচি...
6
সোনারগাঁও হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে গত এপ্রিল মাসে। কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় মাসেও নির্বাচনের কোন উদ্যোগ নেয়নি বর্তমান কমিটি। শ্রম অধিদপ্তর সাত দফা চিঠি দিয়ে নির্দেশনা দিলেও, তবুও নির্বাচন নিয়ে চলছে গড়িমসি।সংশ্লিষ্টরা বলছেন, সঠিক সময়ে নির্বাচন না হওয়ায় সাধারণ কর্মচারীদের মধ্যে...
6
২০১৭ সালে বলিউডের কিং খান শাহরুখ অভিনীত 'রইস' ও 'জার হ্যারি মেট সেজাল' বক্স অফিসে খুব একটা সফলতা পায়নি। তাইতো এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ। আগামীকাল মুক্তি পাচ্ছে 'জিরো'। আনন্দ এল রাই পরিচালিত এ ছবিটি নিয়ে আগ্রহের কমতি নেই শাহরুখ-ভক্তদের। কারণ ছবিতে একজন বামুনের চরিত্রে দেখা মিলবে বলিউড বাদশার। গত ২ নভেম্বর শ...
2
গমের দেশীয় দর স্থিতিশীল রাখতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে গম রপ্তানি করা বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে গমের কোনো নতুন চালান পরিবহনকারী কার্গো বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।এর আগে গতকাল শুক্রবার গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। তবে যেসব রপ্তানি চালানের ক্রেডিট লেটার বিজ্ঞপ্তির আগ...
6
সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতালদের বসতি স্থাপন, উচ্ছেদ ও হামলার 'মূলহোতা' গোবিন্দগঞ্জের সাপমারা ইউপি চেয়ারম্যান ও সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি শাকিল আকন্দ বুলবুল 'আত্মগোপনে' রয়েছে বলে সাঁওতালদের অভিযোগ। ওই ঘটনায় অভিযুক্ত সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রধানকেও...
6
জলবায়ু পরিবর্তনের কারণে সুপেয় পানি, টেকসই বেড়িবাঁধ, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে লির্ডাস ও ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যাল...
6
মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে নির্বাচনী সহিংসতায় দুই সহোদরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান তাঁরা।মানববন্ধনে নেতৃত্ব দেন কাথুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজমাইন হ...
6
বিরোধীদের উসকানিতেই প্রিয়া সাহা বাংলাদেশের নামে মার্কিন প্রেসিডেন্টের কাছে বদনাম করেছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এমপি। আজ সোমবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষম...
6
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের মধ্যে সরকারের এজেন্টরা ঢুকে পড়েছে। তারা ভেতরে ঢুকে বিভিন্নভাবে বিভেদ ও পার্থক্য সৃষ্টি করতে চায়। বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করতে চায়। তিনি বলেন, 'কেউ বিভ্রান্ত হবেন না, আমরা সবাই ঠিক আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের দরকার শক্তি সঞ্চয় করে সঠিক সময় সঠিক জায়গায় আঘাত...
9
বাংলাদেশ বার কাউন্সিলর নির্বাচন-২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাদা প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালত চত্বরের এনেক্স ভবন আইনজীবী সমিতি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্র...
6
চট্টগ্রামে নিখোঁজের চারদিনের মাথায় সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে সীতাকুণ্ডের ছোট কুমিরা গরুর বাজার সংলগ্ন একটি খালের পাশে তাকে পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সা...
6
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আংকারাকে নিজস্ব পরমাণু অস্ত্র অর্জনে বারণ করছে পারমাণবিক শক্তিধর দেশগুলো, যেটা অগ্রহণযোগ্য। বুধবার সিভাস শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রের হুমকি-ধমকি অবজ্ঞা করে রাশিয়ার সঙ্গে যখন তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক বাড়াচ্ছে, তখন তি...
3
কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একেক জনের পছন্দ একেক রকম হয়। গরমের দেশের মানুষদের যেমন হাওয়া বদল করতে ঠান্ডার দেশে যাওয়ার ভাবনা থাকে। ঠিক তেমনি উল্টোটা ঘটে শীতের দেশের মানুষদের ক্ষেত্রে। বরফ দেখে ক্লান্ত হয়ে রোদ পোহাতে গরম দেশে গিয়ে ছুটি কাটান তারা। এমনও দেশ আছে যেখানে বরফ গলিয়ে পানি পান করতে হয় সেখানকার বাসিন্দাদের। তেমন...
3
গত নভেম্বরে মার্কিন নির্বাচনে জেতার পর জো বাইডেনকে অভিনন্দন জনানোয় ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জঘণ্যভাবে আক্রমণ করে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প এসব মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার নির্বাচনে জিতেছেন...
3
অনেকেই সুপারহিরো ছবি বলতে অজ্ঞান। সুপারহিরো ছবি মুক্তির প্রথম শোতেই দেখার জন্য হুড়োহুড়ি লেগে যায় দর্শকদের মধ্যে। বিশ্বজুড়ে এমন ছবি মুক্তি মানেই শত শত কোটি টাকার ব্যবসা। তবে এমন ছবি পছন্দই করেন না অস্কার জয়ী চিত্রনাট্যকার, প্রযোজক ও নির্মাতা জেন ক্যাম্পিয়ন। তিনি জানিয়েছেন, সুপারহিরো ছবি তার কাছে হাস্যকর মনে হয়। কখনো এ...
2
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল অভিযানে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পিঠের চোটে এই দুই ম্যাচে একাদশেই ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চোট থেকে সেরে উঠছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কাল আইসিসির এক অনলাইন সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান মাহমুদউল্লাহ।বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম রাউন্ডের ...
12
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, বিজয় দিবসের অনুষ্ঠানের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হবে। তাই এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা হাতে সময় নিয়ে বের হবেন। তবে যানজটের কারণে কেউ রাস্তায় আটকা পড়লে ৯৯৯-এ কল দিলে পরীক্ষার হলে পৌঁছে দেবে পুলিশ।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা...
6
দৈনিক সময়ের আলো পত্রিকার আরও একজন সিনিয়র সাংবাদিক মাহমুদুল হাকিম অপু করোনা উপসর্গ নিয়ে বুধবার ভোরে বনশ্রীর ভাড়া বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি পত্রিকাটির শিফট ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করছিলেন। এর আগে গত ২৮ এপ্রিল রাতে এই সময়ের আলো পত্রিকার প্রধান প...
6
করোনা মহামারি শুরুর দুই বছর পর সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁয় ফের ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই তিন জেলার মিলনস্থল নওগাঁয়ের করতোয়া নদীর তীরে জমজমাট মেলায় শত শত বউ -শাশুড়ি উৎসব আমেজে দিনভর কেনাকাটা করছেন । স্থানীয়রা জানায়, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতী (রহঃ)'র ...
6
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, 'ন্যায় প্রতিষ্ঠার প্রক্রিয়ার নামই হলো জিহাদ। মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে ইসলাম একটি বিজ্ঞানসম্মত ধর্ম। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অধিকার বঞ্চিত মানুষের ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করাই জিহাদ। জিহাদ বললে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই। ভাবতে হবে আমি...
6
অর্ধ শতাব্দীতেও দেশে সড়ক পথ নিরাপদ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। সড়ক দুর্ঘটনারোধে কার্যকর 'কোনো পদক্ষেপ নেই' উল্লেখ করে তিনি বলেন, 'প্রতিদিনই সড়কে মানুষের প্রাণ যাবে, যেন এটাই স্বাভাবিক।' জি এম কাদের বলেন, 'প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প...
9
রাজধানীতে ২১২টি ছাগল ছিনতাইচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মুজাহিদ আজমী তান্নার চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৯ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ...
6
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে খুলনা জেলা ও নগর বিএনপির সম্মেলনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রের এই সিদ্ধান্তে নড়চড়ে বসেছেন খুলনা বিএনপির নেতা-কর্মীরা। একে অপরের সঙ্গে যোগাযোগ ছাড়াও দলীয় কার্যালয়ে বেড়েছে তাঁদের আনাগোনা। সম্মেলনের ঘোষণায় উচ্ছ্বসিত সাধারণ নেতা-কর্মীরাও।জানা গেছে, তারুণ্যনির্ভর, ত্যাগী এবং রাজপথে সক...
6
মৌলভীবাজারের চা-বাগানে মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে ফাগুয়া উৎসব। সবুজ চা-বাগানে বিভিন্ন রং ছিটিয়ে উৎসব উদ্যাপন করেন চা-জনগোষ্ঠীর সদস্যরা। কোথাও এক সপ্তাহ, কোথাও দুই সপ্তাহ হয়ে থাকে এই অনুষ্ঠান।চা-বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠী বসন্ত ঋতুর ফাল্গুন মাসের দোলপূর্ণিমা তিথিতে ফাগুয়ার হোলি খেলা নামের উৎসব করেন। ফাল্গুন মাসে এই উ...
6
বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে নিখোঁজ জেলে মামুন শেখ ও ইসমাইল শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় দুবলার চরের দক্ষিণে জাহাজভাঙা চর এলাকায় দুটি ট্রলারের মধ্য থেকে ওই জেলেদের মরদেহ উদ্ধার করেন জেলেরা।এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ১৮ ট্রলার ডু...
6
ট্রেনের টিকিটের কালোবাজারি শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। গত শুক্রবার পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার রাজশাহী-ঢাকা রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থেকে তিনটি টিকিট সংগ্রহ করেছিলেন। এসব টিকিট কালোবাজারে বেশি দামে কেনা বলে যাত্রীরা তাঁকে জানিয়েছিলেন।এই টিকিট কে ...
6
কোনো একটা কাজ আজ করব, কাল করব বলে ফেলে রেখেছেন? সেই কাজ কি আর করাই হয়ে উঠছে না? গড়িমসি করতে করতে ব্যাংকে টাকা জমা দিতে শেষ দিন পার হয়ে যায়। আবার আজ চিকিৎসকের কাছে যাব কি যাব না, ভাবতে ভাবতে দিনই পার হয়ে যায়। কখনো কখনো কোনো কাজ করব করব বলে আলস্যের কারণে আর করা হয়ে ওঠে না। এই কর্মবিমুখতার নামই 'অলসতা'। জীবনে সজীবতা নেই ব...
1
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৫১২ নম্বর কেবিনে রেখে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চেকআপ করা হবে বলে জানা গেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ-তে আনা হয়। এ সময় খালেদা জিয়াকে পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ৫১২ নম্বরে কেবিনে। সেখান থেকে বিএনপি...
6
পুলিশের উপর হামলার অভিযোগে ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সভাপতির বেনজির আহমেদ তাবরিজকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে শহরের থানা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।কোতোয়ালী থানার ওসি নাজিমউদ্দিন জানান, মঙ্গলবার সকালে ছাত্রদলের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় এস আই অসীম মণ্ডল ...
6
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'আমি রাঙ্গুনিয়ার মানুষ। রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে নাকি জিয়াউর রহমানকে প্রথম কবর দেওয়া হয়েছিল। সেখানে জিয়াউর রহমানকে কবর দিতে কেউ দেখেনি, একটা বাক্স দেখেছিল মাত্র।' শুক্রবার দুপুরে চট্টগ্রাম (উত্তর) জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ১৫ ও ২১ আগস্টে নিহতদ...
6
ক্যান্সার আক্রান্ত রোগী ও দুই শিশুসহ ১৩ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। দখলকৃত পশ্চিম তীর এবং আল-কুদসের বিভিন্ন এলাকা থেকে সোমবার তাদের গ্রেফতার করা হয়। ইসরায়েলি সেনারা রামাল্লাহ এবং আল-বিরেহ গভর্নরেটের আল-বিরেহ শহর থেকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা একজন শিক্ষককে গ্রেফতার করেছে বলে জানায় ফিলিস্তিনি সংব...
3
অদম্য ইচ্ছাশক্তি আর প্রকৃত মেধার অধিকারী হলে শত প্রতিকূলতার মাঝেও তার বিজয় সুনিশ্চিত। এটি পুনরায় প্রমাণ করলেন দরিদ্র ঘরের সন্তান শাকিল মোল্লা। নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থাসম্পন্ন মেধাবী শাকিল মোল্লার পাশে আর্থিক সহযোগিতার জন্য দাঁড়িয়েছেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা। বুধবার (২২ ডিসেম্বর) ...
6
দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ঢাকা ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহিদুল ইসলামকে আহ্বায়ক ও চট্টগ্রাম ডিসি কার্যালয়ের প্...
6
ধাওয়া দিয়ে আটকাতে গিয়ে ছিনতাইকারীদেরই ছুরিকাঘাতে আলমগীর হোসেন (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে দিনমজুর আনোয়ার হোসেন (৩৮)। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ১০১ নম্বর ওয়ার্...
6
সৈয়দ নুরুল ইসলাম, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়েল গ্রুপ বিশ্বে খেলাধুলার পোশাক বা স্পোর্টসওয়্যার, রেইনকোটসহ আউটারওয়্যারের শতভাগই এখন কৃত্রিম তন্তুনির্ভর। সব মিলিয়ে বিশ্বে তৈরি পোশাকের ৭০ শতাংশের বেশি তৈরি হচ্ছে কৃত্রিম তন্তু থেকে। করোনার কারণে কৃত্রিম তন্তুর পোশাকের চাহিদা আরও বেড়েছে। এ ধরনের পোশাক যেমন দ্...
0
ভারতীয় জমজমাট ঘরোয়া প্রতিযোগিতা আইপিএলের ১৪তম আসরে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ সাকিবের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এবারের আইপিএলে যেহেতু কোনো হোম ভেন্যু নেই তাই কলকাতা ও হায়দরাবাদের এই ম্যাচটি হবে চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্...
12
তারকায় ঠাসা হলিউডের ডলবি থিয়েটার। করোনার আগাম পরীক্ষা করাই ছিল বলে দূরত্ব বা সংক্রমণ নিয়ে নেই কোনো দুশ্চিন্তা। মিলনায়তনের সবগুলো চোখ তখন মঞ্চে। হাজির হন তিন সঞ্চালক। তিন বছরের সঞ্চালকহীন অস্কারের শূণ্যতা পুরণ করতেই যেন তাঁরা তিন জন, ওয়ান্ডা সাইকস, অ্যামি শুমার আর রেজিনা হল। পরিবেশনা নিয়ে শুরুতেই মঞ্চে আসেন বিয়ন্সে। আর ...
2
কাশ্মীর নিয়ে ভারতের কঠোর আচরণের মধেই নরেন্দ্র মোদীকে বিশেষ সম্মাননা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ফলে মুসলিম দেশটির কঠোর সমালোচনা করছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতে মুসলিমদের উপর অত্যাচার চলছে, তখন মোদীর হতে ওঠা আমিরাতে সম্মাননা মোটেও মেনে নিতে পারছে না ইসলামাবাদ। কাশ্মিরীদের উপর অত্যাচার...
3
দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মযজ্ঞ। প্রধান বিচারপতি থেকে শুরু করে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এই কর্মযজ্ঞে অংশ নিচ্ছেন। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় র্ভাচুয়াল পদ্ধতিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কর্মযজ্ঞের উদ্বোধন করেন। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ...
6
যুক্তরাষ্ট্রে মুসলিম প্রেসিডেন্ট দেখতে চান সিটি অব হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার। তিনি বলেন, সেই সময় দূরে নয়, যখন আমরা যুক্তরাষ্ট্রে একজন মুসলিম প্রেসিডেন্ট দেখব। যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ইফতার পার্টিতে সম্প্রতি টার্নার এ কথা বলেন। মেয়র হিউস্টন সিলভেস্টার টার্নার আয়োজিত পার্টিতে হিউস্টনের মুসলিমদের পাশাপাশি অন্তত ...
4
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ডিইপিজিডের ভেতরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ডিইপিজেড ও সাভারের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুরাতন ডিইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ডিইপিজেড ফায়ার স...
6
গান-বাজনা বাজিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে জাঁকজমকপূর্ণ বিয়ে- এটা আমাদের সমাজের খুবই সাধারণ চিত্র। কিন্তু মুসলিম বর-কনে হিসেবে একটা বিয়ের অনুষ্ঠান কেমন হবে- এটা নিয়ে আমরা ভাবি না। তবে এবার চিরাচরিত ওই নিয়ম ভেঙে গান-বাজনার বদলে বিয়েতে পবিত্র কোরআন খতমের আয়োজন করে প্রশংসায় ভাসছেন ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা মোহাম্মাদ ইয়াসিন আল আর...
6
আগামী ৫০ বছরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, এ কারণেই বিএনপি হতাশ। আর হতাশ হয়েই দলটি নানা ধরনের মিথ্যাচার করে রাস্তায় নামছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুরসম্রাট আলাউদ্দিন সংগ...
6
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত কারণে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েক দিনে কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত কারণে শিশু ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে দেড় শতাধিক রোগী। এর মধ্যে গতকাল বৃহস্পতিবারও ঠান্ডাজনিত কারণে ভর্তি হয় ১৫ জন শিশু। যার মধ্যে বেশির ভাগই ডায়রিয়া ও নিউমোনিয়ায়...
6
ভারতের উত্তর প্রদেশের কানপুরে মুসলিম ব্যক্তির ওপর হামলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার কানপুরের বাসিন্দা ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে রাস্তা দিয়ে জোর করে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁকে মারধরও করা হয়। একই সঙ্গে তাঁক...
3
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর তিন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে মহিদুল ইসলাম (৫০) ও পিরোজপুর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী তাসলিম...
6
'নূর হোসেন নেশাগ্রস্থ ছিলেন, ইয়াবা এবং ফেন্সিডিল আসক্ত ছিলেন' জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার শাস্তি দাবি করে বিবৃতি প্রদান করেছেন ৯০-এর ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার সংবাদপত্রে দেয়া বিবৃতিতে স্বাক্ষরকারী নেতৃবৃন্দ বলেছেন, পতিত স্বৈরাচার এবং তার সহযোগিদের ইতিহাসের আ...
6
ঠান্ডা ও ধুলাবালুতে অ্যালার্জি হচ্ছেআমাদের নাকের ভেতরের অংশ একটি পাতলা সংবেদনশীল পর্দা দিয়ে আবৃত থাকে, যার নাম মিউকাস মেমব্রেন। কোনো অ্যালার্জিক কারণ, যেমন ঠান্ডা আবহাওয়া, ধুলাবালু বা মাইটের কারণে এই পর্দায় প্রদাহ হলে তাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে।কী হয়আমাদের শরীর বিভিন্ন উপায়ে রোগ প্রতিরোধ করে, যার মূল কারিগর আমাদের ...
4
মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের একটি জান্তা আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, মিয়ানমারে বেআইনি চলাফেরা ও সামরিক আইনের বিরোধী মতকে উৎসাহিত করার জন্য দোষী সাব্যস্ত করে আজ শুক্রবার আদালত এ রায় দেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছেগত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ...
3
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলমগীর মুহাম্মদ মনসুরুল আলমকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। মহাপরিচালক (গ্রেড-১) পদে পদোন্নতি দিয়ে সোমবার (১৯ অক্টোবর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৬ ব্যাচের কর্মকর্তা আলমগীর এরআগে পরিবেশ ও বন মন্ত্রণাল...
6
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, 'আমার জীবনের শেষ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে যেতে চাই। এর আগে মরতে চাই না।' আজ মঙ্গলবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির এক যৌথসভায় এ মন্তব্য করেন এইচ এম এরশাদ। আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ সফল করার জন্য যৌথসভার আয়োজন করে জাতীয়...
9
ঢাকা থেকে লোক নিয়ে সাতক্ষীরা যাওয়ার সময় ঝিনাইদহের শৈলকুপার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার গাড়াগঞ্জ এলাকার চন্ডিপুর এলাকায় এই ঘটনা ঘটে। সংর্ঘষের পরপরই ঢাকা থেকে পালিয়ে আসা ট্রাকে থাকা শতাধিক ব্যক্তি পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান। এ...
6
ইতালি সরকার তাদের দেশে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা অস্ট্রেলিয়াতে রপ্তানির একটি চালান আটকে দিয়েছে। এই চালানের মাধ্যমে ইতালি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার আড়াই লাখ ডোজ অস্ট্রেলিয়াতে রপ্তানি হওয়ার কথা ছিল। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম অনুযায়ী টিক...
3
সরকার উৎখাতে প্রয়োজনে গণ-অভ্যুত্থানের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এ জন্য নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।আজ সোমবার দুপুরে রংপুরের প্রেসক্লাব এলাকার একটি মিলনায়তনে দলের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্ত...
6
কানাডায় টরন্টোর পিটারবোরোতে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল গোমেজ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ভোর সাড়ে ৪টার দিকে হাইওয়ের মিলব্রুক অফ র্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উজ্জ্বল গোমেজের স্ত্রী রোজালিন মনি গোমেজ, দুই ছেলে এইডেন গোমেজ (১৫) ও অ্যারন গমেজ (১০) আহত হয়েছেন। তাদের টরন্টোর ডাউন টাউনে সিককিড ...
4
রেজিস্ট্রারের কার্যালয় ঘিরে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন একদল শিক্ষার্থী। আজ সোমবার দুপুরে তাঁরা শ্রেণিকক্ষ ছেড়ে প্রশাসনিক কার্যালয়ে তালা মেরে সেখানে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের চলমান...
6
তাইওয়ানের বিমানবন্দরে দেখা গেল এক গর্ভবতী নারীকে। হাতে একটি সাদা ব্যাগ। তিনি একটি ওয়াশরুমে প্রবেশ করলেন। কিন্তু সেখান থেকে বের হয়ে আসার পরে দেখা গেল, তার তলপেট আরও বেশি ফোলা দেখাচ্ছে। এখান থেকেই সন্দেহ হয় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের। তারপরে কেঁচো খুঁড়তে বের হয়ে পড়ে সাপ। এরপর ওই নারীকে ধরে নিয়ে এসে পরীক্ষা করাতেই...
5
কোভিড-১৯ আক্রান্ত পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) 'বিশেষ টিম'। মঙ্গলবার (১৬ জুন) ডিএমপির যুগ্ম কমিশনার শাহ মিজান শাফিউর রহমানের নেতৃত্বে টিম-১২ রাজধানীর বেসরকারি ইমপালস্ হাসপাতালে চিকিৎসারত বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। টিমের অন্যান্য সদস্যরা হলেন অতিরিক্ত উপ...
6
ব্রহ্মপুত্র নদের ওপর রেল সেতু দিয়ে সাধারণ মানুষ অবাধে চলাচল করছেন। এতে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। এ অবস্থায় মানুষের সতর্ক হওয়া ছাড়া এর সমাধান দেখছে না রেলওয়ে কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মহানগরীর বলাশপুর মরাখলা এলাকায় ব্রহ্মপুত...
6
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা যাবে ডিসকভারির জনপ্রিয় শো 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এ। খবর এনডিটিভির। জানা গেছে, একটি বিশেষ পর্বে দেখা যাবে প্রধানমন্ত্রী মোদিকে। এই পর্বে তুলে ধরা হবে 'পরিবেশগত পরিবর্তন সম্পর্কিত বিষয়গুলি'। ডিসকভারির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাডভেঞ্চার প্রিয় বেয়ার গ্রিলসের সঙ্গে ন...
3
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। পক্ষান্তরে আওয়ামী লীগ এ মুহূর্তে দেশের একমাত্র সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক দল। জনবিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চাইছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হ...
6
আগামী ১০ জুন একাদশ জাতীয় সংসদের ৮ম বাজেট অধিেবশন শুরু হচ্ছে আগামী ১০ জুন, বুধবার। আজ সোমবার (১৮ মে) রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সোমবার জাতীয় সংসদ সচিবারয় থেকে পাঠােনা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। ১০ জুন বুধবার বিকেল ৫ ঘটিকায় ঢাকার শেরে বাংলা...
6
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার তার পক্ষে তিন আইনজীবী তিন সংসদীয় আসনের জন্য এই আপিল করেন। খালেদা জিয়ার জমা দেওয়া তিনটি মনোনয়নপত্রের জন্য পৃথকভাবে এ আপিল করা হয়। কারাবন্দি খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বাতিল করা হয়। ফেনী ও বগুড়ার ত...
6
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সাজার রায় দিয়েছেন আদালত। এ সময় আদালত রায়ের পর্যবেক্ষণে জানান, আসামিরা নির্মমভাবে একজন মেধাবী ছাত্রকে হত্যা করেছেন বিধায় তাঁদের প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখানোর সুযোগ নেই।ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছেন, 'দণ্ড...
6
তালেবানের বিরুদ্ধে এক অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার স্বামী ও সন্তানের সামনে তাঁকে গুলি করে হত্যা করা হয়।স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, ওই নারীর নাম বানু নেগার। দেশটির মধ্যাঞ্চলের ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ...
3
স্বজনদের সঙ্গে ঈদ করতে ঘরমুখী মানুষ বিভিন্ন পরিবহনে গ্রামের বাড়ি ফিরছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের অতিরিক্ত চাপ বেড়ে গেছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ব্যক্তিগত গাড়ি, পিকআপ ভ্যান, ট্রাকসহ বিভিন্ন মালবাহী গাড়ির চাপ লক্ষ্য করা গে...
6
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করেছে বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে তারা। এবার করল বিশ্বজয়। মেক্সিকান ক্লাব টাইগ্রেস দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের ...
12
পাকিস্তানের সমসাময়িক ক্রিকেটার মধ্যে প্রতিভাবান এক ক্রিকেটারের নাম উমর আকমল। যাকে ভারতের বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছেন তিনি। অ্যাডিলেডে চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচের পর আর দেখা যায়নি উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে। মাঝে মধ্যে অবশ্য বিতর্কে...
12
স্বামীর বুকে বন্দুক ঠেকিয়ে দুই কান কেটে নিয়েছে স্ত্রী। খাস কলকাতার নারকেলডাঙা থানা এলাকার ৭৭/১১ নর্থ রোডে এমন ঘটনা ঘটেছে। আহত যুবক তনবীরকে (২০) আশঙ্কাজনক অবস্থায় নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত মুমতাজ বিবি (৪০) পলাতক রয়েছেন। তনবীরের পরিবার সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে বছর ৪০-এর মুমতাজ বি...
3
কক্সবাজারে রামুতে পাহাড়বেষ্টিত গ্রাম পূর্ব রাজারকুল ও মনিরঝিল। কাউয়ারখোপ ইউনিয়নের অধীন মনিরঝিল গ্রামে পাহাড়ের চূড়ায় সম্প্রতি সন্ধান মিলেছে শত বছরের পুরোনো বৌদ্ধজাদির।সরেজমিন গতকাল শুক্রবার সকালে দেখা গেছে, পূর্ব রাজারকুল জ্ঞানান্বেষণ পাঠাগারের ৫০ জনের মতো একটি দল জাদির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করছেন।এর মধ্যে দুর্জয় বড়ু...
6
হাইতিতে আঘাত হানা হারিকেন ম্যাথিউ দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া, ফ্লোরিডা ও আশপাশের এলাকায় আঘাত হেনেছে। এটি এখন চার ক্যাটাগরির ঘূর্ণিঝড় থেকে ক্যাটাগরি ২ এ রূপ নিয়েছে। হারিকেন ম্যাথিউয়ের আঘাতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ম্যাথিউয়ের প্রভাবে সাগরের পানি ফুলে উঠে প্লাবিত করেছে বিস্ত...
3
ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফা ভোটের আগে অন্তিমলগ্নে মিঠুন চক্রবর্তীর রোড শো বাতিল করা নিয়ে বৃহস্পতিবার দিনভর ব্যাপক হাঙ্গামা হয়েছে বেহালায়। ঘটনার জেরে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানা ঘেরাও করেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এমনকী পুলিশের সাথে বচসাতেও জড়ান। এককথায়, ভোটের আগে ...
2
চোখের একটি অসাধারণ লুক আপনাকে নিমেষে আকর্ষণীয় করে তুলতে পারে। চোখের সাজের খুঁটিনাটি বিষয়গুলো জানাচ্ছেন রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কচি।৫ মিনিটে ন্যুড কালার আইলুকনিয়মিত বাইরে বা অফিসে যাওয়ার জন্য সুন্দর ও কার্যকরী লুকের জন্য ন্যুড কালার আইলুক অসাধারণ।যেভাবে লুক তৈরি করবেনপ্রথমে চোখের ...
4
করোনা পরিস্থিতির কারণে আরও অতিরিক্ত ২০০০ চিকিৎসক নিয়োগ দিবে সরকার। আর এসব অতিরিক্ত চিকিৎসক ৪২তম বিসিএস থেকেই নিয়োগ হবে বলে জানিয়েছেন পিএসসির (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) এক দায়িত্বশীল সূত্র। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে দিতে চিকিৎসকেরাও ক্লান্ত। প্রধানমন্ত্রী প্রতিদিন নির্দেশনা দি...
6
একটানা কান্নার শব্দ ভেসে আসছিল কাবুল বিমানবন্দরের এক কোণ থেকে। কান্না শুনেই শিশুটিকে উদ্ধার করেন বিমানবন্দরের কর্মীরা। তার মা-বাবার খোঁজ মেলেনি এই প্রতিবেদন লেখা পর্যন্ত। তালিবান বাহিনী রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর একটার পর একটা মর্মান্তিক ছবি, ভিডিও ভেসে উঠছে নেটমাধ্যমের পাতায়। প্রাণে বাঁচতে বিমানে ওঠার জন্...
3
চট্টগ্রাম নগরের কর্নেলহাট সিটি গেট এলাকায় 'পিটুপি ফার্নিচার'-এর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে এখনও আগুন জ্বলছে। ইতোমধ্যে আগুনে পুড়ে মৃত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও কেও দগ্ধ হয়েছেন কি-না তা এখনও জানা যায়নি। সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দৈনিক প্রথম আলো অনলাইনের এক প্রতিবেদ...
6
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের দোকানে হামলার ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগও উঠেছে। গত শুক্রবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া, কাবিলনগর ও তালুককররা গ্রামে এসব ঘটনা ঘটে।...
6
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজেপিকে হারিয়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর পদ পাকাপোক্ত করলেন মমতা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।ভবানীপুর বহুদিন ধরেই...
3
মানব সমাজে নিজেকে চেনার, শেকড়কে জানার আকুতি হাজার বছরের। বহুকাল ধরে বহু পথ পাড়ি দিয়ে যারা খুঁজেছেন জীবনের অর্থ, সৃষ্টিরহস্য আর শেকড়ের সুধা অন্বেষণে মেতে উঠেছেন বাউলিয়ানায়, তারাই গানে গানে সবার মাঝে রেখেছেন কিছু প্রশ্ন আর আত্মোপলব্ধির কিছু সত্য। বাউল, বৈষ্ণব, সাধকের সুরের পরশে মোড়া কথাগুলো আজও তাই আমাদের কাঁদায়-হাসায় এব...
2
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল থেকে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস মিলে এ বিক্ষোভ শুরু হয়। দুপুর পর্যন্ত শ্রমিকদের কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আদমজী ইপিজেডের বেকা গার্ম...
6
করোনায় আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। সেই সঙ্গে তার স্ত্রী নাট্যকার পরিচালক জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমকেও পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন। 'জ্বর আসার পর আজিজুল হাকিম ভাই ও তার স্ত্রী-পুত্র করোনা পরীক্ষা করান। পর...
2
জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একমাত্র টেস্টে দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের ছন্দে এবং গতিতে সোমবার সকালেও প্রথম ইনিংসে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হক শুরু করেন। অধিনায়ক মুমিনুল হক তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। এরপর ফিরে যান তিনি। তবে পাকিস্তান সফরে না যাওয়...
12
হংকংয়ের গণতন্ত্রপন্থি নেত্রী অ্যাগনেস চৌ (২৪) গতকাল শনিবার সাত মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন। জানা গেছে, চৌ ও জসুয়া ওয়াংকে অবৈধ র্যা লি আয়োজনের কারণে দোষী সাব্যস্ত করা হয়। ঘোষিত ১০ মাস সাজার মেয়াদপূর্তির আগেই চৌকে মুক্তি দেওয়া হলো। তবে ওয়াং এখনও কারাগারে রয়েছেন। বিডি প্রতিদিন / অন্তরা কবির
3
এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফ সেমি-ফাইনালসের প্রথম লেগে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টিফাইভ স্পোর্টস ক্লাবকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। প্রতিপক্ষ উত্তর কোরিয়ার চ্যাম্পিয়ন এপ্রিল টোয়েন্টিফাইভ স্পোর্টস ক্লাব। দলটির চারজন সদস্য জাতীয় দলের অংশ। তাছাড়া গ্রুপ সেরা হওয়ার পথে ১৭ গোল দিয়ে হজম করেছে মাত্র...
12
অনলাইনে উন্মুক্ত হলো 'ক্যাম্পাস ক্লাইম্যাক্স'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর গল্প নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি। ক্যাম্পাস ক্লাইম্যাক্সের সঙ্গে জড়িত সব কলাকৌশলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিনয়ের সঙ্গে যুক্ত সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বিভিন্ন সামাজিক ও স...
2
বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্র্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে গুরুত্বর আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বিএনপি কর্মী হাসেম রাঢ়ী, কাজী জহির উদ্দিন নিশাত, কাজী মাকসুদুর রহমান, কা...
6
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শেরপুর আদালতের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মোবারক হোসেন। মোহাম্মদ আল মামুন এখন ঢাকায় অবস্থান করছেন। তিনি জানান, সামান্য নাক বন্ধ ও শরীর ব্যথা ছাড়া তেমন কোনো উপসর্গ নেই। এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই আদ...
4
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে পালিয়ে যাওয়া ৪৭ রোহিঙ্গা নাগরিককে স্বর্ণদ্বীপ থেকে আটক করেছে কোস্টগার্ড। আটক রোহিঙ্গাদের মধ্যে ২৫ শিশু, ১০ পুরুষ ও ১২ নারী রয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাদের ভাসানচর থানায় আনা হয়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভাসানচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁদের শরণার্থী ত্...
6
আগের ম্যাচ জিতে এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবু ওয়ার্ল্ড কাপ সুপার লিগে নিজেদের দ্বিতীয় স্থানটা জোরালো করতে জিম্বাবুয়েকে 'হোয়াইট ওয়াশ' করার লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হাঁটুর চোট নিয়ে শঙ্কায় থাকলেও শেষ ম্যাচে টাইগারদের নেতৃত্ব থাকছে তামিম ইকবালের হাতেই। হারারেতে আজ বাং...
12
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ বাকেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) লোকমান হোসেন চৌধুরী সমকালকে বলেন, হ...
6
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কুমিল্লার সেনানিবাস সংলগ্ন ময়নামতি কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে (ওয়ার সিমেট্রি) শ্রদ্ধা জানিয়েছেন ১০ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। শুক্রবার সকাল ১১টার দিকে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানভের হোসেন বরের নেতৃত্বে তারা স্মরণসভায় অংশ নেন। হাই কমিশনার ও প্রতিনিধিরা ময়নামতির যুদ্ধ সমাধি...
6
সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে আপাতত সমীকরণ উল্টানোর পথে হাঁটছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এখন পরের ম্যাচ হারলেও অন্তত র্যাংকিংয়ে দশ নম্বর অবস্থানেনেমে যাওয়ার শঙ্কা নেই। সিরিজ ১-১ সমতায় শেষ হলেও আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান থাকবে ৯। তবে শনিবার দ্বিতীয় ম্যাচটা জিততে পারলেও আফগানদের পেছনে ফেলে র্যাংকি...
12
কাশ্মীর নিয়ে বিশ্বের মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মন্তব্যকে অযৌক্তিক বলে দাবি করেছে ভারত। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সীমানা নির্ধারণের বিষয়ে ওআইসির করা মন্তব্যের কড়া প্রতিক্রিয়ায় ভারত এ কথা জানিয়েছে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক সংবাদ সম্মেলনে এ...
3
তিন ম্যাচ ওয়ানডে আর দুই টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান। ঢাকা থেকে সরাসরি সিলেটে গেছেন আফগানরা। সেখানে এক সপ্তাহের ক্যাম্প শেষে চট্টগ্রাম যাবেন তারা।এর মধ্যে আজ দুপুরে এক বিবৃতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে আফগানরা। ১৬ সদস্যের ওয়ানডে দলে রিজার্ভ হিসেবে আছেন দুজন। নেদারল্যান্ডসের বিপক্ষে স...
12
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিমের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে নৌকার পোস্টারসহ বেশকিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।আওয়ামী লীগের নেতা-কর্মী সঙ্গে কথা ...
6
এই সরকার জনগণের সরকার নয় বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আমান উল্লাহ আমান। তিনি বলেন, আমাদের এবারের স্লোগান 'দেশ যাবে কোন পথে, ফয়সালা রাজপথে'। আজ মঙ্গলবার সকাল ১০টায় বন্যা কমিউনিটি সেন্টারে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠ...
9
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে বিধ্বস্ত হয়ে গেছে পুরো গাজা নগরী। ইসরায়েলের ভয়াবহ এই হামলায় গাজার একটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। হামলা শুরুর পর থেকে বৃহস্পতিবার সকালে রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ শিশু ও ৮ নারীসহ ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৯০ জন। খবর আল...
3
বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় তার বাবা দুলাল শরীফের করা অভিযোগ অস্বীকার করেছেন রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। শনিবার রাতে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনেদুলাল শরীফের করা ওই অভিযোগের জবাব দিতে গিয়ে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলার নয়াকাটা গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন কর...
6