content stringlengths 0 129k |
|---|
বলা হল এইসব আদিম প্রথা ছেড়ে আমাদেরকে আধুনিক হতে হবে |
আধুনিকতা মানে কি তা কখনোই আমাদের জানা ছিল না |
জুম নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রের নীতি বা জুম নিয়ন্ত্রণ বোর্ডের বিরুদ্ধে তো আমরা যাইনি কখনো, আমরা তো কখনোই প্রশ্ন তুলিনি জুমও তো একদল মানুষের আপন চাষবাস একে কেন বন্ধ করা হবে? রাতারাতি আমাদের পার্বত্য চট্রগ্রামের পাহাড় গুলো সাফ করে জলপাই রঙের পোশাক পড়ে বন্দুক নিয়ে মানুষেরা এল |
এককালে দল বেঁধে আসা ভিনদেশী ধলা চামড়াদের কথাবার্তা আমরা বুঝতামনা, ধলা চামড়ারা যেভাবে বলত আমরা কেবল তাদের ক্যামেরার দিকে ভয়ে তাকিয়ে থাকতাম, আর এখন বন্দুকের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয় |
উন্নয়নের কথা বলে আমাদের হর্নফুলি গাঙে কাপ্তাই বাঁধ দেয়া হল |
ভেসে গেল আমাদের জুম, বসত আর জীবন |
আমরা ডুবে যাওয়া মাওরুম আদাম থেকে পাহাড় পেড়িয়ে পাহাড় কোথাও জায়গা পেলামনা |
হয়তোবা বনবিভাগ জঙ্গলকে বাঁচাতে চায়, আর তাই আমাদের নামে বন মামলা দেয় |
আমরা তো আবার সংরক্ষণ,পরিবেশ, উন্নয়ন এইসব বিষয় বুঝি না |
আমরা কেবল জানি যে জঙ্গল-মাটি-জল আমাদের মা |
আমরা মাকে খুন করি না, আমরা মাকে বিক্রি করি না, আমরা মাকে দখলও করি না, রক্ষাও করি না |
আমরা মাকে বিপন্ন না করে তার লগে বড় হতে শিখি |
আমরা হাজং, মান্দিরা সুসং দূর্গাপুরে রাজার চোখ রাঙানিতে হাতি ধরে দিইনি বলে রাজা অবাধ্য হয়ে গিয়েছিলাম |
আমরা জানি জানোয়ার-পতঙ্গ-পাখি-মাছ গুলো আমাদেরই ভাই-বোন, আমরা সবাই একই দুনিয়ার মায়ের পেটে জন্ম নিয়েছি |
নিজের ভাইকে, নিজের বোনকে কী কেউ রাজার হাতে তুলে দেয়??? রাজাতো সেই হাতিকে কেটে কেটে টুকরা করে সিমসাং এর জলে ভাসিয়ে দিত কেবলমাত্র দাঁতগুলোর জন্য |
আমরা বোন ভাইয়ের হত্যার প্রতিবাদে তাই রাজা অবাধ্য হয়ে গিয়েছিলাম |
এখনও আমাদের শেরপুর আর জামালপুরের কোচ-মান্দি গ্রামে হাতিরা এসে ফসলের জমি, বসতভিটা তছনছ করে যায়, আমরা এখনো রাজা অবাধ্যই আছি! |
আমরা ভেবেছিলাম বনবিভাগ জঙ্গলকে বুঝবে |
বৃক্ষ, লতা, গুল্ম, প্রাণবৈচিত্র্যের হা- হা-কা-র শুনবে |
যখন বনবিভাগের মানুষেরা মেনকীফান্দার পাহাড়ে বলসাল ব্রিং সব মুথা সহ তুলে ইটের ভাঁটায় দিল আমরা মেনকীফান্দার পাহাড়ে মায়ের লগে আগলে থাকার জন্য জীবনবাজি রেখে দাঁড়িয়েছিলাম |
.................................................................................................................... |
সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র অথার্ৱ অর্থনৈতিক ও সামাজিক সুবিচার-এই নীতিসমূহ এবং তৱসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে |
(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, ২য় ঘোষণাপত্র আদেশ নং-৪, সংযোজিত ১ক দফা, ১৯৭৮) |
........................................................................................................................... |
আমরা কখনোই আমাদের বুরাসা, মিসি সালজং, সুসিমি, চিগা, তাতারা রাবুগা, বুমিনে, গয়েরা, অসামোতাই, ইয়ালারাম, দুকুমগুনি, খাঙখাঙি, চরবুড়ি, বাস্তু, লিনাসা, মিনাসা, উব্লাই নাংথউ, ধরম করম, বাগবাদের কথা তুলিনি |
আমরা জানি আল্লাহ, ঈশ্বর, ভগবানদের লগে আমাদের দুর্বল বিশ্বাস গুলো কখনোই দাঁড়াতে পারে না |
আমাদেরতো কোনো পুস্তক নাই! |
আমাদের আবার কিসের ডাঁট, কিসের চাউনি!! |
সাংসারেক, জন্টিল, ছোনং বা ক্রামা তো কেবলি আমাদের বিশ্বাস ছিল, আমরা মানি আরো না জানি কত কত বিশ্বাস এই দুনিয়ায় আছে |
তারবাদেও আমরা আমাদের বিশ্বাসগুলোকে চালু রাখার জন্য, নিদেনপক্ষে লুকিয়ে রাখার জন্যও একটুকরা জংলা, পাথর বা জায়গা পেলাম না এই দুনিয়ায় |
যখন দেখি ঈদ, দূর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা বা বড়দিনের জন্য সব ছুটি থাকে আমরা কিছুই ভাবি না |
আমরা কখনোই ওয়ান্না, বৈসুক, বিজু, সাংগ্রাই, গরাইয়া, পুষরা, করম, কামাখ্যা, বাহা, গালমাকদুআর জন্য কোনো ছুটি দাবি করিনি |
আমরা নিশ্চয়ই এমন আহামরি কিছু হয়ে যাইনি যে চাইলাম আর পাইলাম |
আর কিইবা এমন উৎসব আমাদের |
আমরা বড়জোড় না হয় একটু নাচগান করবো আর মদ খাবো |
................................................................................................................................. |
প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মো প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে |
( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, অষ্টম সংশোধনী, ২নং অনুচ্ছেদে ২ক নামে সংযোজিত দফা, ১৯৮৮ ) |
................................................................................................................................... |
আমরা কখনোই কোনো শান্তির কথা বলিনি |
আমরা জানি না যখন ব্যাঙের ঠ্যাং বস্তায় ভরে ভরে মানুষেরা বিক্রি করে, যখন বলসাল ব্রিং থেকে জংলা আলু পাচার হয়ে যায়, যখন একাশিয়া আর রাবার বাগানে একবিন্দু জলও খুঁজে পায়না কেঁচো বা গুইসাপ তখন মানুষ কি করে শান্তিতে থাকে |
আমরা যখন চা বাগানে কাজ করি, সাহেব বাবুদের ঘুম যদি ভেঙে যায় আমরা মাদলেও জোড়ে বোল দিই না |
চা বাগানে কেন গিরমিট আইন চালু থাকে এসব নিয়েও আমাদের কোনো প্রশ্ন নাই |
আমরা কেবল ভাবতেও পারিনি আমাদের মায়ের শরীর টুকরা টুকরা করে বস্তায় ভরে বিক্রি করবে মানুষেরাই; পাহাড়ের নাম, মায়ের নাম যাদের কাছে কেবলমাত্র চীনামাটি-সাদামাটি |
............................................................................................................................... |
সকলক্ষেত্রে উপজাতি শব্দটি বলবত থাকবে |
(১নং শর্ত,পার্বত্য চুক্তি ২ ডিসেম্বর ১৯৯৭) |
................................................................................................................................ |
আমরা এইসব শব্দ-ফিরিস্তি আর বাতচিৎ গুলার মর্মও বুঝি না |
উপজাতি,পাহাড়ি,আদিবাসী,সংখ্যালঘু জাতিসত্ত্বা,নৃ-গোষ্ঠী,ভূমিজ, ক্ষুদ্রজাতি,ট্রাইবাল,ইন্ডিজিনাস পিপল-এইসব পরিচয়ে আমাদের এমন কিইবা যায় আসে? |
বলা হয়ে থাকে যে, সারা দুনিয়ায় ৭০টিরও বেশী দেশে পাঁচহাজার জাতির ৩০কোটি এমন মানুষেরা বাস করেন, যারা আমাদের মতনই দুনিয়াকে কেনাবেচা করতে চান না আর নিজেদেরকে মালিক হিসেবে জাহির করেন না |
জানা যায় আমরা অনেক আদিম, কুসংস্কারাচ্ছন্ন, সেকেলে, বন্য, অসভ্য,উপজাতি,জংলী,আদিবাসী বলে সারা দুনিয়ার ডাকসাইটে দরদী মানুষেরা আমাদের উন্নত আর আধুনিক করতে চায় |
মহামান্য জাতিসংঘও আমাদের তরে আকুল |
জাতিসংঘ ১৯৯৩ সালকে আর্ন্তজাতিক আদিবাসী বর্ষ, প্রতিবছর ৯ আগস্ট কে আর্ন্তজাতিক আদিবাসী দিবস আর ১৯৯৫-২০০৪ সালকে আর্ন্তজাতিক আদিবাসী দশক ঘোষণা করে |
আদিবাসী দশকের মূল চিন্তা নাকি ছিল : : . |
এ দশকের কর্মসূচীর ভেতর ছিল: |
· ১৯৯০ দশকের প্রথমদিকে অনুষ্ঠিত আর্ন্তজাতিক সম্মেলনে গৃহীত আদিবাসী সংক্রান্ত সুপারিশমালার বাস্তবায়ন; |
· জাতিসংঘ সিস্টেমের ভিতরে আদিবাসীদের জন্য একটি স্থায়ী ফোরাম গঠন করা; |
· আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্রের সমাপ্তকরন ও গৃহীত করন; |
· জাতিসংঘ সিস্টেম, মানবাধিকার ও আদিবাসী অধিকার ইত্যাদি সর্ম্পকেজানার জন্যে জাতিসংঘ আদিবাসী ফেলোশিপ প্রোগ্রাম চালুকরন; |
· আদিবাসী মানুষের অবস্থা, সংস্কৃতি, ভাষা, অধিকার, এবং আশা আকাংখা ইত্যাদি সর্ম্পকে আদিবাসী ও অ- আদিবাসীদের শিক্ষা দেয়া; |
· আদিবাসী জনগোষ্ঠী লাভবান হয় এমন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেয়ার জন্যে জাতিসংঘ সিস্টেম কর্তৃক বিশেষ দৃষ্টি প্রদান করা; |
· আদিবাসীদের অধিকার সংরক্ষণ করা এবং তাদের ক্ষমতায়ন করা যাতে করে তারা তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে |
পূর্ণ মর্যাদার সাথে নিজস্ব সাংস্কৃতিক মূল্যবোধ, ভাষা, ঐতিহ্য এবং সামাজিক সংগঠন সহ সাংস্কৃতিক পরিচয় ধরে রাখতে পারে; |
· বিশ্বব্যাপী প্রতিবছর ৯ই আগষ্টে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালন করা; |
· পর্যাপ্ত স্টাফ ও রির্সোস সম্বলিত আদিবাসীদের উপর জাতিসংঘ ইউনিট স্থাপন করা এবং এ দশকের কার্যবলী সম্পাদনে সহযোগিতা |
প্রদানের জন্যে দক্ষতাসম্পন্ন আদিবাসী ব্যক্তিদের নিয়োগ করা |
যদিও আমরা কোনো অংশীদারিত্ব নিয়ে কোনো প্রশ্ন তুলিনি, কিন্তু আমরা জানি অ্যাকশন মানে কি |
অ্যাকশন মানে উন্নয়ন |
উন্নয়ন মানে আমাদের বসত-জুম সহ নিরন্তর উচ্ছেদ, জঙ্গল বিনাশ, বাঁধ দিয়ে গ্রাম-জংলা ডুবিয়ে দেয়া, পর্যটন আর গবেষণার নামে আমাদের জীবন আর প্রাণবৈচিত্র্যের চুরি বিক্রি আর দখল, তেল আর গ্যাস কোম্পানির হরহামেশা লুটপাট-দখল আর জখম, বনায়নের নামে জীবন ও প্রকৃতি লুট |
আমরা তো এই দুনিয়ার কাছে কখনো কোনো অংশীদারিত্ব, কোনো অ্যাকশন দাবি করিনি |
আমরা তো কোনো উন্নয়নের দাবি তুলিনি |
জানি, তারবাদেও এই বাংলাদেশে সারা দুনিয়ার মতনই আমরা নিপীড়িত হবো, বিপন্ন হবে আমাদের মা, মানে আমাদের সকলের প্রাণবৈচিত্র্য |
কিন্তু প্রশ্নসাপেক্ষ হলেও রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্রে কখনোই ৯ আগস্ট আদিবাসী দিবস পালিত হবে না |
আমরা তো সেরকম দাবি তুলে রাষ্ট্রকে ঘাবড়েও দিতে চাই না |
আমরা জানি আমরা কখনোই এই রাষ্ট্রে আমাদের আপন হিসাবে আমাদের কোনো হিসাবপত্তর, ইতিহাস জানতে পারবোনা কখনোই |
................................................................................................................... |
বাংলাদেশে উপজাতীয় জনসংখ্যা ১২০৫৯৭৮ জন |
(আদমশুমারি রিপোর্ট, ১৯৯১, বাংলাদেশ) |
...................................................................................................................... |
আমাদের মনোরঞ্জনের জন্য, আমাদের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি যাতে হারিয়ে না যায় তার জন্য রাষ্ট্রের এতো দরদে আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায় |
আমরা এমন কি মানুষ যে আমাদের জন্য এতোসব! |
রাঙামাত্ত্যা, হারাছুড়ি, রাজশাহী, বিরিশিরি উপজাতীয় সাংস্কৃতিক একাডেমী ইনস্ট্যুট গুলো দেখে আমরা লজ্জায় কোথায় যে লুকাই |
ধরনীও আর আমাদের ডাকে মাটিতে চির ধরায় না |
এইসব এতো আয়োজন, এতো অর্থ খরচ আমাদের জন্য করার এমন কি দরকার! |
এইসব কাজকারবার নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলি না, আমরা কখনোই বলিনি ওইসব দালানকোঠা আমাদের অপরিচিত; আমরা জানি টংগা, মোনঘর, বুরাং, নকমান্দি এসব ঘরদোর এই ভদ্দর সমাজে চলে না |
আর ওইসব দালানকোঠার বই-পুস্তকে কি সব লিখা হয় আমরা জানার সাহসও করি না |
আমরা তো এই রাষ্ট্রের কাছে কখনোই প্রশ্ন তুলিনি, কেন আমাদের উপজাতি বলা হয়? |
আমরা তো কখনোই প্রশ্ন তুলিনি কেন আমাদের মান্দি না বলে গারো, শো না বলে খিয়াং, লাইমি না বলে বম/বনযোগী, ম্রো না বলে মুরং, ম্রাইনমা না বলে মারমা, জৈন্তিয়া না বলে হিন্দু খাসিয়া, ত্রিপুরী না বলে টিপরা, লালং না বলে পাত্র বলা হয়? |
মানুষের এইসব পরিচয়ে কিইবা এমন যায় আসে |
আমরা জানি আমাদের এই দুনিয়ার সব মানুষের রক্তই লাল |
আমরা কখনোই চেঙ্গী, হর্ণফুলি, কংস, মাতামুহ্রী, সিমসাং নদী থেকে বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা, করতোয়া, চিত্রা, সুরমা, মনুকে আলাদা করে দেখিনি |
পেগামারি, লোগাং, লংগদু, নানিয়ারচর গণহত্যায় আমাদের অস্তিত্ব যেমন ডুকরে ওঠে একইভাবেই আমরা ডুকরে ওঠি কালিগঞ্জে চিংড়ি ঘেরে, ঘুঘুদহ বিলে, নারায়ণগঞ্জে গার্মেন্টসে, রাষ্ট্রের নিরাপত্তা হেফাজতে যখন মানুষ খুন হয় |
গজনীতে অবকাশ কেন্দ্রের নামে আমাদের কোচ, হাজং, মান্দি বসত উচ্ছেদ নয়, জঙ্গলের দিগ্গিলেগ্গ্যে ছড়াটির জন্য আমাদের মায়া হয়; আমাদের একই মায়া যখন হাকালুকি হাওড়ে বিষ দিয়ে পাখি মেরে ফেলা হয়, বাঁধ দিয়ে বিল ডাকাতিয়াকে যখন খুন করা হয় |
জুমবসত থেকে আমাদের উচ্ছেদ হতে হবে বলে নয়, আমাদের মা আমাদের জঙ্গল আর মাধবকুন্ড-মুরইছড়াকে বনবিভাগ ইকোপার্কের নামে খাবলে খাবলে বদলে দিতে চাইছিল বলেই আমরা মাকে বাঁচাতে জঙ্গলকে বেড় দিয়েছিলাম |
বনবিভাগ আমাদের দিকে বন্দুক তাক করে থাকে |
বনবিভাগও নাকি জঙ্গল বাঁচাতে চায়! |
আমাদের সকল খাসিয়া জনপদ দখল আর উচ্ছেদ হয়ে গেলেও আমরা কিছু বলিনা |
আমরা জানি আমরা রাশিমনি হাজং, আমরা বসন্ত বুনারজী, কম্পরাম সিং, বিহেন নকরেক, নিন্তনাথ হাদিমা, লেবিনা হাউই, স্মৃতি রিছিল, আলফ্রেড সরেন, কল্পনা চাকমা, সেন্টু নকরেক, গীতিদা রেমা, অধীর দফো, অবিনাশ মুড়া, লীলাবতী সিংহ, পীরেন স্নাল |
আমরা জানি, আমরা যতদিন টিকে আছি আমাদেরকে নিরন্তর খুন, জখম আর উচ্ছেদ হতে হবে বারবার এই দুনিয়ার জুম-জমিন-ভূমি-জঙ্গল আর প্রাণবৈচিত্র্যের আপন অধিকারের লাগি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.