content
stringlengths
0
129k
হাজার হাজার বছর ধরে বংশপরম্পরায় মুখে মুখে প্রচলিত হয়ে আসা এই সাঁওতালী ভাষার কোন নিজস্ব বর্ণমালা নেই
তবে খ্রীষ্টান মিশনারীদের হাতে সর্বপ্রথম সাঁওতালী ভাষার লিখিত রূপ দেওয়া হয় রোমান হরফে
জানা যায়, ১৮৬৯ সালে ভারতের সাঁওতাল পরগনার লুথারিয়ান মিশনে স্থাপিত একটি ছাপাখানা থেকে সাঁওতাল ভাষার ব্যাকরণ ও অনেক বই প্রকাশিত হয়
পশ্চিমবঙ্গে রঘূনাথ মুর্মূ কর্তৃক 'অলচিকি' নামে সাঁওতালী বর্ণমালা তৈরী হয়েছিল এবং তার সরকারী স্বীকৃতিও মিলেছিল
তবে নানান কারনে তা টিকে থাকতে পারেনি
বাংলাদেশে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে ১৯৯৯ সালের ২০শে মার্চ রাজশাহী জেলার দেওপাড়া ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে সাঁওতালী ভাষা শিক্ষাদানের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়
পরে সুন্দরপুর বিদ্যালয়, জয়কৃষ্ণপুর বিদ্যালয় এবং সোনাডাইং বিদ্যালয় নামে আরো তিনটি সাঁওতালী বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়
বিদ্যালয় গুলোতে মূলতঃ বাংলা হরফেই সাঁওতালী ভাষা শিক্ষা দেওয়া হয়ে থাকে
কুরকু ও নাহিলি নামে সাঁওতালী ভাষার দুটি উপভাষা রয়েছে
১.২.খ মুন্ডা ভাষাঃ বাংলাদেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় ২১৩২ জন মুন্ডা বসবাস করে
মুন্ডাদের নিজস্ব ভাষা রয়েছে
প্রায় তিন-চার হাজার বছর আগে পিজিন ভাষা হিসেবে মুন্ডা ভাষার প্রচলন হয়েছিল
মুন্ডা ভাষার কোন নিজস্ব হরফ নেই
ওরাল লিটারেচারের মাধ্যমেই এই ভাষা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে আছে
১.২.গ. বিন্‌ধ ভাষাঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোবরাতলা ইউনিয়নে বিন্‌ধ-দের বাস
অস্ট্রালয়েড এই বিন্‌ধ-রা মধ্য-পশ্চিম ভারতের বিন্ধ্য পার্বত্য অঞ্চলের একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠী
রিজলী ও ডাল্টন- এর মতে, বিন্‌ধ-রা ভারতের ছোট বিহার ও ছোটনাগপুর এলাকায় বসবাস করার সময় যে ভাষায় কথা বলত তা ছিল মুন্ডারী শাখার
তবে বর্তমানে বাংলাদেশে বসবাসরত বিন্‌ধ-রা বাংলা, হিন্দি, মিশ্রিত ভাষা ব্যবহার করে
তাদের নিজস্ব ভাষা বিলুপ্ত প্রায় বলা চলে
১.২.ঘ. সিং ভাষা ঃ সিরাজগঞ্জ, বগুড়া, ইশ্বরদী, রাজশাহী জেলার বিভিন্ন গ্রামে প্রায় ৪০০০ জনের অধিক সিং রয়েছে
সিং জাতি আবার তিনটি শাখায় বিভক্ত-রওতিয়া সিং, গন্‌জু সিং, ও ভূমিজ সিং
এই তিনটি শাখার লোকজনের মুখের ভাষায় পার্থক্য রয়েছে
গন্‌জু সিং-দের ভাষার সাথে সাদৃশ্য রয়েছে মাহাতোদের ভাষার সাথে
অন্যদিকে রওতিয়া সিং ও ভূমিজ সিং-দের ভাষায় কিছু পার্থক্য থাকলেও তা মোটামুটি একই ধরনের
সিং জাতি ভারতের রাঁচীতে থাকাকালীন যে সিং ভাষা ব্যবহার করত তা আর এখন অবিমিশ্র রূপে নেই ; বাংলা, হিন্দি, বিহারী ভাষার বিভিন্ন উপাদান ঢুকে এক মিশ্র ভাষার রূপ ধারন করেছে
সিং ভাষা-র কোন নিজস্ব বর্ণমালা নেই
২. ভাষা পরিবার টিবেটো-চীনঃ ভাষাতাত্ত্বিকরা টিবেটো-চীন পরিবারের ভাষা সমূহের বিস্তৃতি মধ্য এশিয়া থেকে দক্ষিণে বার্মা এবং বালিষ্টান থেকে পিকিং পর্যন্ত পূর্ব গোলার্ধের এক বির্স্তীণ অঞ্চল পর্যন্ত বলে উল্লেখ করেছেন
এই টিবেটো-চীন ভাষা পরিবার দুটি ভাগে বিভক্ত- শ্যামীজ-চাইনীজ, এবং টিবেটো-বর্মণ
টিবেটো-বর্মণ আবার দুইটি ভাগে বিভক্ত- একটি টিবেটো-হিমালয়ান ও অপরটি আসাম-বার্মীজ
আসাম-বার্মীজ আবার কয়েকটি শাখায় বিভক্ত
যেমন- বোডো, নাগা, কুকী-চীন, কাচীন, বার্মীজ, সাক ইত্যাদি
২.১ বোডো শাখাঃ আচিক, ককবরক, হাজং প্রভৃতি ভাষা সমূহ এই শাখার অর্ন্তভূক্ত
২.১.ক. আচিক ভাষাঃ বাংলাদেশের ময়মনসিংহ, মধুপুর, সিলেট অঞ্চলে প্রচুর পরিমানে মান্দি (গারো) -দের বসবাস
মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার ধারক ও বাহক এই মান্দি জাতির স্বীকৃত ভাষার নাম ‌আচিক ভাষা' মান্দিদের মোট ১৩টি গোত্রের মধ্যে বাংলাদেশে ৭টি গোত্রের অবস্থান রয়েছে
গোত্র ভেদে মান্দিদের আলাদা আলাদা উপভাষার অস্তিত্ব পাওয়া যায়
বর্তমানে আচিক ভাষার নিজস্ব কোন বর্ণমালা নেই
তবে অতীতে এদের বর্ণমালা ও পুস্তকাদি ছিল বলে এক লোককাহিনী প্রচলিত আছে
জন থুসিন রিছিল, ডানিয়েল আর রুরাম , মার্টিন রেমা, প্রদীপ সাংমা নামের চার গবেষক আলাদা আলাদা গবেষণার মাধ্যমে চার ধরনের বর্ণমালার উদ্ভাবন করেছেন
এগুলি নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে
অদূর ভবিষ্যতে হয়ত মান্দিদের নিজস্ব সাহিত্য নিজস্ব বর্ণমালায় লিপিবদ্ধ সম্ভব হবে
তবে বর্তমানে রোমান এবং বাংলা হরফেই আচিক সাহিত্য লিপিবদ্ধ হচ্ছে
ভারতের মেঘালয় রাজ্যে বসবাসরত মান্দিরা আচিক ভাষাতেই পড়াশুনা ও সাহিত্য রচনা করে থাকে
২.১.খ. ককবরক ভাষাঃ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসরত প্রায় ত্রিশলক্ষ ত্রিপুরা এই ককবরক ভাষা-য় কথা বলে
মধ্যযুগে ত্রিপুরা জনগোষ্ঠী শাসিত পূর্ববঙ্গের এক বিশাল এলাকায় ককবরক ভাষা (= মানুষের ভাষা) প্রচলিত ছিল
বাংলাদেশের পার্বত্য চট্রগ্রাম, চট্রগ্রাম, সিলেট ও কুমিল্লায় এই ককবরক ভাষাভাষীদের বসবাসরত দেখা যায়
মান্দিদের মতন গোত্র ভেদে এদেরও উপভাষা রয়েছে
ত্রিপুরা জাতি মোট ৩৬টি দফায় বা গোত্রে বিভক্ত
তবে বাংলাদেশে ১৬ টি গোত্রের ১৬টি উপভাষার সন্ধান পাওয়া যায়
অতীতে ককবরক ভাষার নিজস্ব হরফ ছিল বলে লোককাহিনী প্রচলিত রয়েছে
তবে বর্তমানে এর কোন অস্তিত্ব নেই
অনেক আগে থেকেই ভারতের ত্রিপুরা রাজ্যে ককবরক ভাষা বাংলা হরফেই লিখিত হয়ে আসছে
সেখানে ২০০০ সাল থেকে ককবরক ভাষায় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা শুরু হলেও বাংলাদেশে এই ভাষার চর্চা প্রাতিষ্ঠানিক ভাবে শুরু হয়নি
তবে সামাজিক-ধর্মীয় উৎসব উপলক্ষে ককবরক ভাষার সাময়িকী সমূহ বাংলা হরফেই লেখা হয়
বর্তমানে কেউ কেউ রোমান হরফে ককবরক ভাষা চর্চার চেষ্টা করছেন
ককবরক ভাষার ব্যাকরণ অনেক পুরাতন
ধারনা করা হয় প্রায় একশ বছর পূর্বেই ককবরক ব্যাকরণ রচিত হয়েছিল
২.১.গ. হাজং ভাষাঃ বাংলাদেশে ময়মনসিংহের বিরিশিরি, শ্রীবর্দী, হালুয়াঘাট, নালিতাবাড়ী, সুসং দুর্গাপুর, কলমাকান্দা প্রভৃতি অঞ্চলে প্রায় ১২০০০ হাজং তাদের নিজস্ব হাজং ভাষায় কথা বলে
ডঃ গ্রিয়ারসন হাজং ভাষাকে টিবেটো-বর্মন ভাষা হিসেবে দেখালেও ঐতিহাসিক হ্যামিল্টন-এর মতে হাজং-দের ভাষা বাংলা
হাজং ভাষায় অহমীয় ও কাছারী ভাষারও যথেষ্ট মিশ্রন ঘটেছে
হাজংদের ভাষার কোন নিজস্ব লিপি নেই
তবে বর্তমানে বাংলা বর্ণমালার সাথে একধরনের সাংকেতিক চিহ্ন প্রয়োগের মাধ্যমে হাজং ভাষার লিখিত রূপ দেওয়ার ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানা যায়
২.১.ঘ . লালেংঃ বাংলাদেশের সিলেট সদর থানা ও গোয়ানঘাট থানাদ্বয়ের অন্তর্ভূক্ত ২২/২৩ গ্রামে প্রায় ৪০২ টি পরিবারের ২০৩৩ জন আদিবাসী পাত্র সমপ্রদায়ের বসবাস
পাত্র-রা নিজেদের ভাষার নাম লালেং বলে এবং নিজেদের লালং জাতি বলে পরিচয় দিয়ে থাকে
২.২. কুকি-চীন শাখাঃ
এই শাখার ভাষা গুলোর মধ্যে বাংলাদেশে প্রচলিত আছে মৈতৈ মণিপুরী, লুসাই, লাইমি , খ্যাং, খুমি, কুকি, পাংখো ইত্যাদি
২.২.ক. মৈতৈ বা মণিপুরী ভাষাঃ বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন জেলায় মণিপুরী জাতির বসবাস
ভাষাগত দিক থেকে বৃহত্তর মণিপুরী জাতি দুই ভাগে বিভক্ত - মৈতৈ মণিপুরী ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী
মৈতৈ মণিপুরীদের ভাষা হল মৈতৈ ভাষা যা টিবেটো-চীন ভাষা পরিবারের কুকি-চীন শাখার অর্ন্তভূক্ত
আতোম্বাপু শর্মার মতে, মৈতৈ ভাষা প্রায় ৩৪০০ বছরের পুরনো একটি ভাষা
পূর্বে মণিপুরী ভাষার নিজস্ব হরফ ছিল
অধিকাংশের মতে মৈতৈ লিপি ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত
ভারতের মণিপুর রাজ্যে এই লিপির প্রথম প্রচলন হয় মহারাজ পাংখংবা-র (৩৩-১৫৪ খ্রীঃ) আমলে
তখন মৈতৈ ভাষার বর্ণমালা ছিল মোট ১৮টি, পরবর্তীতে মহারাজ খাগেম্বা-র (১৫৯৬-১৬৫১ খ্রীঃ) শাসনামলে আরো ৯টি বর্ণযুক্ত হয়ে মোট বর্ণ সংখ্যা হয় ২৭টি
কিন্তু অষ্টম শতাব্দীর এক কপার প্লেটের উপর মৈতৈ বর্ণমালার প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার এটাই প্রমান করে যে মৈতৈ বর্ণমালার প্রচলন হয়েছিল মহারাজ পাংখংবা-র অনেক আগে থেকেই
মৈতৈ বর্ণমালার বয়স অনেক পুরোনো হলেও এই বর্ণমালায় রচিত কোন প্রাচীন পুস্তকের সন্ধান পাওয়া যায়নি
তবে ধারনা করা হয় যে দশম শতাব্দীতে সর্বপ্রথম মণিপুরী ভাষায় যে হাতে লেখা পুস্তক বের হয়েছিল তা ছিল বাংলা হরফের
মৈতৈ ভাষায় এবং বাংলা হরফে লিখিত দুটি প্রাচীনতম পুস্তক হল পুইরেইতন খুন্‌থক ( ) এবং নুমিত কাপ্পা ( ) অষ্টাদশ শতাব্দীতে রাজা গরীবে নেওয়াজ এর সময়ে বৈষ্ণব ধর্ম রাষ্টীয় স্বীকৃতির পর থেকে মৈতৈ মণিপুরী ভাষা বাংলা লিপিতেই নিয়মিত ভাবে লিখিত হয়ে আসছে
বর্তমানে হারিয়ে যাওয়া লিপি পুনরুদ্ধার ও তা নিয়ে সাহিত্য-সাময়িকী রচনার চেষ্টা করা হচ্ছে
মণিপুরী লিপির একটা বিশেষ বৈশিষ্ট্য হল যে, এগুলি মানুষের একেকটি অঙ্গপ্রত্যঙ্গের নামানুযায়ী নামাঙ্কিত
যেমনঃ বাংলাক এর মণিপুরী প্রতিবর্ণ কোক, যার অর্থ মাথা ইত্যাদি
২.২.খ. খুমি ভাষাঃ প্রায় দেড় হাজারেরও অধিক খুমি বান্দরবান জেলায় এবং থান্‌চি উপজেলায় বসবাস করে থাকে
খুমি-দের নিজস্ব ভাষা রয়েছে
হাতে গোনা কয়েকজন বাদে খুমিদের প্রায় সবাই তাদের নিজস্ব ভাষা ব্যতীত অন্য ভাষায় কথা বলতে পারেন না
২.৩ সাক-লুই শাখাঃ
২.৩.ক. চাক () মঙ্গোলয়েড চাক-রা নিজেদেরকে পরিচয় দেয় আসাক্‌ () বলে
বর্মীরা চাকমা ও চাক উভয় জনগোষ্টীকেই সাক্‌ () বা থেক্‌ () বলে থাকে
তবে পার্বত্য চট্রগ্রামের দক্ষিণে বাইশারি, নাক্ষ্যংছড়ি, আলিখ্যং, কামিছড়া, কোয়াংঝিরি, ক্রোক্ষ্যং প্রভৃতি জায়গাতে প্রায় আড়াই হাজার চাক বাস করে যাদের ভাষা চাকমা ভাষার থেকে আলাদা
চাকমা ভাষা ইন্দো-আর্য ভাষা পরিবারের হলেও চাকদের ভাষা তিব্বতী-চীন পরিবারের
চাক বা আসাক্‌ () ভাষার সাথে উত্তর বার্মার কাডু (), গানান () জনগোষ্ঠীর ভাষার মিল পাওয়া যায়
চাক ভাষার কোন বর্ণমালা নেই
তবে চাকদের লোক সংস্কৃতি বিভিন্ন লোকগাথাঁ, ধাঁধাঁ, লোকগীতি ইত্যাদি বেশ স্বয়ংসম্পূর্ন
২.৩.খ. ঠার বা থেক বা ঠেট ভাষাঃ বর্তমানে বাংলাদেশে ঠার বা থেক বা ঠেট ভাষা-ভাষীর সংখ্যা প্রায় ৪০০০০
১৬৩৮ খ্রীষ্টাব্দে শরনার্থী আরাকানরাজ বলালরাজার সাথে মনতং (-) জাতির যে ক্ষুদ্র অংশ বাংলাদেশে প্রবেশ করে তাদের আনীত ভাষার নাম ঠার বা ঠেট বা থেক ভাষা
লোকচিকিৎসা (-) পেশার সাথে সম্পৃক্ততার দরুন কালক্রমে এরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে ছড়িয়ে পড়ে এবং বাইদ্যা বা বেদে নামে পরিচিতি লাভ করে
এই মনতং বা বেদেরা নিজ জাতির লোকদের মধ্যে ঠার ভাষা ব্যবহার করলেও অন্যান্য ক্ষেত্রে এরা বাংলা ভাষাতেই কথা বলে
ঠার ভাষা-র নিজস্ব কোন বর্ণমালা না থাকলেও এদের লোকসাহিত্য বেশ সমৃদ্ধ
ঠার বা থেক বা ঠেট ভাষা -র বার্মা, চীন, লাওসে প্রচলিত কাডু ভাষার সাথে অত্যন্ত ঘনিষ্ঠতা রয়েছে
উত্তর বার্মায় থেক, সাক, আসাক ইত্যাদি সবগুলোকেই কাডু ভাষার অন্তর্গত বলে ধরা হয়
২.৪.বার্মীজ শাখা :
২.৪.ক . রাখাইন ভাষা : কক্সবাজার, বরগুনা, পটুয়াখালী, চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামে প্রায় দেড়লক্ষেরও অধিক লোক রাখাইন ভাষায় কথা বলে