content
stringlengths
0
129k
..........................................................................................................................
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা
(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, প্রথমভাগ, ৩নং অনুচ্ছেদ, ২০০০ সালের ৩১ ডিসেম্বর সংশোধিত)
..........................................................................................................................
আমরা কখনোই আ.চিক, চাঙমা, সাঁওতালী, ককবরক, খাসিয়া, লালং, কোচ, খাড়িয়া, বিষ্ণুপুরিয়া ঠার, হাজং, লাইমি ভাষার কথা বলি না
আমরা কি কখনো দাবি তুলেছি আমরা সবাই আমাদের আপন ভাষায় বাড়তে ও বাঁচতে চাই
কিংবা আমরা যদি বলি আমরা আমাদের মায়ের ভাষায় পড়তে চাই, এটা কি আমাদের রাষ্ট্রের পক্ষে কখনোই চালু রাখা সম্ভব ?
আমরা এমন বেকায়দায় কাউকে ফেলতে চাই না কখনোই
আমাদের এমন কি ভাষা আর অক্ষর-হরফ আছে যে আমরা দুনিয়াকে উল্টেপাল্টে দেখতে পারি!!!
আমরা কখনোই দিগ্গিবান্দির প্রসঙ্গ তুলতে চাই না, রেরে, গেংখুলী, আজিয়া, শেরানজিং পালা, দূর্গাপালা, রাধামন ধনপুদি, রাসলীলানুসরন, ঝুমুর এইসব কি আর এমন আহামরি আয়োজন যে আমরা জাহির আর হাজির করবো
................................................................................................................................
যে কোন বহুজাতিক কোম্পানি যে কোনো শস্য, ফসল, উদ্ভিদ, প্রাণীকে এবং মানুষের জ্ঞান ও অনুশীলন পেটেন্ট, দখল, চুরি করতে পারবে এবং একচেটিয়া ব্যবসা করতে পারবে
২৭.৩(খ) ধারা, বাণিজ্য সংক্রান্ত মেধাসত্ব চুক্তি(ট্রিপস)
................................................................................................................................
আমরা তো আর এতো খোঁজখবর রাখি না যে কে কার জ্ঞান, কে কার সম্পদ চুরি করল
আমরা তো কখনোই ভাবিনি জ্ঞানের কোনো একক মালিকানা হয়
আমরা তো জানি আমাদের আপন জ্ঞান আমাদের সমাজে আপন কায়দায় সামাজিক ভাবে গড়ে ওঠে
আমাদের সমাজে ওঝা, বৈদ্য, কবিরাজ, মেইবা, গুনীন, মেইপা, খোদনী, অচাই, অসাই, কামাল, সেমাকামাল, দেবর্ষি এরা এমন কিইবা চিকিৎসা জ্ঞান রাখেন আর গাছগাছরা চেনেন যে তাদের জ্ঞান চুরি করা ঠেকাতে আমরা হুলুস্থুল কান্ড ঘটাবো
আর, মানুষ কেন মানুষের জ্ঞানই চুরি করবে ?
মানুষ কেন মানুষের জ্ঞানই বিক্রি করবে আমরা বুঝি না
আমাদের নারীরা যখন পিনন, খাদি, পাচাতি, ইনাফি, দকমান্দা, গান্দা, পাথিন বানাবার রঙ ও তুলা আর আশেপাশে খুঁজে পান না তখনও আমরা এই হাহাকার আর বিপন্নতা কাউকে বুঝতে দিই না
খবরক, গ্যাল্লং, দেমব্রা জাগেদং, মিমিদ্দিম, মিমামিশি, চাপলি মাই, বিনি সহ অগণিত জুম ধান ও শস্য ফসলের বৈচিত্র্য হারানোর জ্বালা আমরা ঢেকে রাখি নিরন্তর
জুম-জংগলে আমাদের আলু তোলা, জংলিশাক, অষুধের গাছ সংগ্রহ বা শিকার করার অধিকার হারানোর কথা আমরা এই দুনিয়ায় কাউকে বলিনি কখনো
................................................................................................................................
রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন এবং জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলাসমূহের এমন পরিপোষণ ও উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করিবেন, যাহাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রাখিবার ও অংশগ্রহণ করিবার সুযোগ লাভ করিতে পারেন
(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদ ২৩, ২০০০সালের ৩১ ডিসেম্বর সংশোধিত)
.................................................................................................................................
আমরা কখনোই ভাবিনি হারমোনিয়াম, তবলা, গীটার আর কীবোর্ডের দুনিয়ায় গঙগেন্দা, দামা, খ্রাম, নাথুকও কোনো বাদ্যযন্ত্র
আমরা তো, কেন সবখানেতে নাপ্পি, ওয়াকখারি, লেবাহাক, দোচুয়ানি, চু, লাঙ্গি, বিখাশাম, সুঞ্জি, চিডৌ, মেওয়া পাওয়া যায়না এই নিয়ে কোনো প্রশ্ন তুলিনি কখনো
আমরা জানি তারবাদেও এই রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রধান জনগোষ্ঠী বাঙালীরা আমাদের জন্য কতই না চিন্তিত, কতই না উদগ্রীব
ইকোপার্কের নামে এই রাষ্ট্র আমাদের ধরে রাখতে চায়
বিদিশি আগ্রাসী গাছ দিয়ে আমাদের ধরে রাখতে চায়
চিড়িয়াখানা বানিয়ে আমাদের ধরে রাখতে চায়
বনায়নের নামে আমাদের ধরে রাখতে চায়
বাঁধ দিয়ে আমাদের ধরে রাখতে চায়
ক্যামেরা দিয়ে আমাদের ধরে রাখতে চায়
ব্যাটাগিরি দিয়ে আমাদের ধরে রাখতে চায়
যাদুঘর বানিয়ে আমাদের ধরে রাখতে চায়
উন্নয়নের নামে আমাদের ধরে রাখতে চায়
দলিল দস্তাবেজের মাতম তুলে আমাদের ধরে রাখতে চায়
আর এই রাষ্ট্র নিরন্তর তার পবিত্র সংবিধান দিয়ে আমাদের ধরে রাখতে চায়
হে মহান রাষ্ট্র, আমরা কখনোই রাষ্ট্রের সংবিধানের পবিত্রতা নিয়ে কোনো প্রশ্ন তুলিনি, তুলবোও না কোনোদিন
আমরা কেবল এই জানি যে, সকল প্রাণসত্তা আর মানুষের জন্য সমমর্যাদা ও সমঅধিকারের সংবিধানকেই পবিত্র বলে
ধরে রাখার অপর নাম যেখানে বন্দী করা বা নিপীড়ন নয়
...............................................................................................................
বাংলাদেশের ভাষাঃ 'বাংলা' ভিন্ন অন্যান্য ভাষার কথা
জুয়েল বিন জহির
ভাষা মানব সভ্যতার বিবর্তনের এক অতি গুরুত্বপূর্ণ নিয়ামক
মানুষের বাগযন্ত্র কর্তৃক উৎসারিত ধ্বণি অর্থময়তা লাভের মাধ্যমে সৃষ্টি করেছে ভাষার
ধ্বণির অর্থময়তা স্থান, কাল, জাতিভেদে বিভিন্ন হতে পারে
আর ধ্বণির এই বহুমাত্রিক অর্থময়তাই পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জাতিগোষ্ঠীর ভেতরে সৃষ্টি করেছে বিভিন্ন ভাষার
ভাষাভিত্তিক ঐক্যকে কাজে লাগিয়েই নিজস্ব যুগবাহিত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, লোকায়ত জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে কোন জনগোষ্ঠি গড়ে তোলে নিজস্ব স্বাজাত্যবোধ, স্বাতন্ত্রতাবোধের
নিজ ভাষার মাধ্যমেই কোন জাতিসত্তার মধ্যকার সংস্কৃতিগত বিভিন্ন উপাদানগুলি তার আপন লয়ে প্রকাশিত, বিকশিত, ও সঞ্চালিত হয় যুগযুগান্ত ধরে নানান পরিবর্তন-পরিবর্ধন-পরিমার্জনের মধ্য দিয়ে
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের রাজনৈতিক সীমানার পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা
রক্তাক্ত সংগ্রামের পথ ধরে অর্জিত এই বাংলা ভাষার স্বীকৃতি আজ বিশ্বব্যাপী
বাঙালি জাতির গৌরবের একুশে ফেব্রুয়ারি আজ পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে মর্যাদা লাভ করেছে
বাংলাদেশের ১৪ কোটি মানুষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশের মাতৃভাষা হল বাংলা; বাকি প্রায় ত্রিশ লক্ষ মানুষের মাতৃভাষায় রয়েছে ব্যাপক বৈচিত্র্যতা
এই ত্রিশ লক্ষ মানুষ প্রায় ৪৫টি পৃথক পৃথক জাতিসত্ত্বায় বিভক্ত
তাদের শারীরিক ও মানসিক গড়ন, সামাজিক, ও সাংস্কৃতিক স্বাতন্ত্রতা বৃহত্তর বাঙালি জাতির জীবন-সংস্কৃতি থেকে সহজেই আলাদা করা যায়
এই ৪৫টি জাতিসত্ত্বাই আবার নিজেদের মধ্যে ভাষা, সমাজ-সংস্কৃতিতে একে অন্যের থেকে পৃথক এবং স্বাতন্ত্রতার অধিকারী
এই জাতিসত্তা গুলির নিজ নিজ ভাষা রয়েছে, রয়েছে তাদের বর্ণাঢ্য লোক সাহিত্য, লোক সংস্কৃতি; যা বাংলাদেশের সংস্কৃতিকে করে তুলেছে অধিকতর সমৃদ্ধ ও বৈচিত্র্যময়
ভাষার সংখ্যাগত দিক বিবেচনায় ক্ষুদ্রায়তনের এই বাংলাদেশ নামক ব-দ্বীপটিকে ভাষার জীবন্ত জাদুঘর বলা যেতে পারে
বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতির ভাষা সমূহকে নিমো্নক্ত ভাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে-
১. ভাষা পরিবার- অস্ট্রিক ভাষা সমূহ
১.১. মোন-খমের শাখা- খাসিয়া
১.২. মুন্ডারী শাখা- সাঁওতাল, মুন্ডা, সিং, বিন্‌ধ,হো ইত্যাদি
২. ভাষা পরিবার- টিবেটো-চীন
২.১. বোডো শাখা- আচিক,ককবরক,হাজং,লালেং, পালিয়া ইত্যাদি
২.২. কুকি-চীন শাখা- মৈতৈ মণিপুরী, খুমি, লাইমি, কুকি, ম্রো, পাংখো, ইত্যাদি
২.৩. সাক্‌-লুই শাখা- চাক, থেক বা ঠেট বা থেক , লুসাই
২.৪. বার্মীজ শাখা- রাখাইন বা ম্রাইনমা
৩. ভাষা পরিবার- দ্রাবিড় কুরুখ, পাহাড়িয়া, মাহালি ইত্যাদি
৪. ভাষা পরিবার -ইন্দো-এরিয়ান বাংলা, চাকমা, তন্‌চংগা, রাজবংশী, কোচ, মাহাতো, বসাক,বিষ্ণুপ্রিয়া মণিপুরী,
বিহারী, ভূইমালি ইত্যাদি
এবার বাংলাদেশে প্রচলিত বিভিন্ন ভাষা পরিবারের অন্তর্ভূক্ত কয়েকটি ভাষার সাধারণ পরিচয় তুলে ধরা যাক-
১. ভাষা পরিবার- অস্ট্রিকঃ ভাষা তাত্ত্বিকদের দীর্ঘপরিশ্রম লব্ধ গবেষণায় যতদুর জানা গেছে বাংলার সর্বপ্রাচীন ভাষা ছিল অস্ট্রিক ভাষা পরিবারের ভাষা
ভারতবর্ষে প্রচলিত এই ভাষা পরিবারের অন্তর্ভূক্ত ভাষা সমূহ অস্ট্রো-এশিয়াটিক শাখা--র ভাষা বলে পরিচিত
বাংলাদেশে প্রচলিত অস্ট্রো-এশিয়াটিক ভাষা সমূহ আবার দুইটি শাখায় বিভক্ত-মোন-খমের ও মুন্ডারী
১.১ মোন-খমের শাখাঃ বর্তমানে পৃথিবীর প্রায় একশটিরও অধিক ভাষা মোন-খমের শাখা-র অন্তর্ভূক্ত
এই ভাষাগুলি পূর্ব ভারত থেকে ভিয়েতনাম এবং ইউনান () থেকে মালয়েশিয়া ও আন্দামান সাগরের নিকোবর দ্বীপপুঞ্জে ছড়িয়ে রয়েছে
বাংলাদেশে এই শাখার ভাষার মধ্যে রয়েছে খাসিয়া ভাষা
১.১.ক খাসিয়া ভাষাঃ বাংলাদেশের সিলেট অঞ্চলে বসবাসকারী মঙ্গোলয়েড খাসিয়া জাতির ভাষা বর্তমানে প্রায় ১২,২৮০ জন লোকের মুখে প্রচলিত
ভারতের মেঘালয় ও আসাম রাজ্য মিলিয়ে প্রায় দশ লক্ষ লোক খাসিয়া ভাষায় কথা বলে
খাসিয়া ভাষার সাথে বার্মার মোঁয়ে (), পলং () ভাষার এবং উপমহাদেশের তালাং, খেড়, সুক, আনাম, খামেন, চোয়েম, ক্ষং, লেমেত, ওয়া প্রভৃতি জাতিসত্বা সমূহের ভাষার মিল দেখিয়েছেন বিভিন্ন ভাষাতাত্ত্বিকরা
খাসিয়া ভাষা মৌখিক ভাষা
এই ভাষার কোন নিজস্ব বর্ণমালা নেই
তবে খাসিয়াদের মধ্যে খ্রীষ্টীয় ধর্ম অনুপ্রবেশের পর এই ভাষার লিখিত রূপ দেওয়ার চেষ্টা করা হয়
১৮১২ খ্রীষ্টাব্দে কৃষ্ণচন্দ্র পাল নামক একজন ধর্মযাজক সর্বপ্রথম বাংলা বর্ণমালায় ও খাসিয়া ভাষায় নিউ টেস্টামেন্ট বাইবেল অনুবাদ করেন
১৮৩৮ সালের পরে ওয়েল্‌স মিশনারী দলের টমাস জোন্‌স রোমান হরফে খাসিয়া ভাষা লেখার প্রচলন করেন
টমাস জোন্‌স কে এ জন্য খাসিয়া বর্ণমালার জনক বলা হয়
তখন থেকে অদ্যাবধি খাসিয়া ভাষা রোমান হরফেই লেখা হয়
খাসিয়া ভাষার উপভাষা রয়েছে
এদের মধ্যে পাঁড়, লিংগাম, ওয়ার উল্লেখযোগ্য
১.২ মুন্ডারী শাখাঃ অধিকাংশ ভাষাতত্ত্ব্ববিদ মুন্ডারী শাখাকে অস্ট্রিক ভাষা গোষ্ঠীর মধ্যে বিবেচনা করলেও এর ভিন্ন মতও রয়েছে
- মতে এই - ভাষা গোষ্ঠীর কোন এক জাতি সুদূর অতীতে হয়ত ভারতবর্ষে চলে আসে এবং তাদের আনীত ভাষা পরবর্তীতে স্থানীয় অন্য কোন ভাষার প্রভাবে মুন্ডারী শাখার ভাষার সৃষ্টি করে
কিন্তু - ভাষা-ভাষীদের অতীতে ভারতবর্ষে আগমনের কোন হদিস এখনো পর্যন্ত পাওয়া যায়নি
তাই -র মতামতকে নিশ্চিত বিবেচনায় না এনে আমাদের বাংলাদেশে প্রচলিত মুন্ডারী শাখার ভাষা সমূহের আলোচনা করা যাক-
১.২.ক সাঁওতালী ভাষাঃ বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁ প্রভৃতি অঞ্চলে প্রায় দুই লক্ষের মত সাঁওতাল বসবাস করে
তবে ভারত ও বাংলাদেশ মিলিয়ে পৃথিবীতে প্রায় অর্ধকোটি লোক সাঁওতালী ভাষায় কথা বলে
ডঃ ক্ষুদিরাম বাংলা ভাষার শতকরা পঁয়তাল্লিশ এবং সংস্কৃত ভাষার শতকরা চল্লিশ ভাগ শব্দই সাঁওতালী ভাষাজাত বলে উল্লেখ করেছেন