content
stringlengths
0
129k
ক'জন ছোট ছোট পিচ্চিও তাকে দেখে লাফিয়ে উঠে খুশিতে
কারণ তার কাছে এলেই চকলেটসের অভাব পড়ে না তাদের
তেমনই আজও কিছু বাচ্চা এসে তার সঙ্গে কথা বলে মুঠো ভর্তি চকলেটস নিয়ে চলে গেল
ওই মুহূর্তেই নজর পড়ল সেই দেখতে বাঙালি তবে ধাতে বৃটিশ পিচ্চিটির দিকে
কিছুটা বিস্মিত হলোও ঐন্দ্রী
বুঝতে পারল তার প্রতিবেশীই তবে সে
ঐন্দ্রী এগিয়ে গেল মেহরিনের কাছে
সে হাতে একটা ছোট বল ধরে একাই দাঁড়িয়ে আছে
- "হ্যালো বেবি ডল!" মেহরিন চকিতেই ফিরে তাকাল তার দিকে
চিনতে তারও ভুল হলো না
সে কিছুক্ষণ ঐন্দ্রীর দিকে চেয়ে থেকে হঠাৎ বলে উঠল, - "ইয়্যু নোটিস মি!" - "ওহো! এটা তোমার ভুল ধারণা সোনা
হয়তো আমরা পড়সী
" - "মিহু!" পেছন থেকে মাহতীম ডেকে উঠল মেহরিনকে
মেহরিন তার বাবাকে দেখে 'ড্যাড' বলে ছুটে চলে গেল তার কোলে
ঐন্দ্রী ঘুরে দাঁড়িয়ে মুখোমুখি হলো মাহতীমের
ঐন্দ্রীর দিকে মাহতীমের নজর পড়তেই মেহরিন তার আধো আধো বুলিতে বাবাকে অভিযোগ জানাল, - "ড্যাড! দ্যা গার্ল ইজ নোটিসিং মি!" মেহরিনের অভিযোগে কিছুটা বিব্রত হলো মাহতীম আর ঐন্দ্রীও
ঐন্দ্রীর কিছু বলার পূর্বেই মাহতীম বলল তাকে, - "মাম্মাম! এটা তোমার ভুল ধারণা নিশ্চয়ই
উনি বোধহয় আমাদের পড়সী
" ঐন্দ্রী এবার সৌজন্য বজায় রেখে স্মিত হেসে বলল, - "হ্যাঁ আমি এখানেই থাকি
আসলে ওর সঙ্গে আমার সেদিন জ্যামে গাড়িতে বসে থাকা অবস্থাতে দেখা হয়েছিল
" - "ও, আচ্ছা
তাহলে আপনিই সেই অপরাধী?" - "স্যরি!" মাহতীম হেসে বলল, - "স্যরি
ওর অভিযোগ মোতাবেক বললাম আর কী
আপনার আর ওর ড্রেস সেম হওয়াতে ওর ধারণা আপনি ওকে দেখেই ড্রেসটা কিনেছেন
আর ওর একটা মহা বড় সমস্যা আছে
ওর কোনো পছন্দের জিনিসের কপি অন্য কারো কাছে থাকাটা ও সহ্য করতে পারে না
" - "বুঝেছি
অলওয়েজ ইউনিক চায়
" - "হ্যাঁ তেমনই
" - "আপনারা বোধহয় নতুন? আমিও নতুন
তবে এখানে আসার পর আজই দেখলাম আপনাদের
" - "হ্যাঁ গত পরশু এসেছি
" - "বুঝতে পেরেছি
বাইরে থাকা হয় নিশ্চয়ই?" - "হ্যাঁ
আসলে আমি স্যরি ওর জন্য
" - "আরে সমস্যা নেই
আমার তো ভালোই লাগে ওর রাগগুলো
" - "ধন্যবাদ
আসি তবে? আবার দেখা হবে
" - "জি অবশ্যই
বায়
"
প্রায় দু'দিন মাহি নিজেকে স্বাভাবিক করতে সময় নিলো
এর মাঝে আশফি কোনোভাবেই তার নার্ভাস থাকার কারণ তার থেকে জানতে পারল না
সেদিন বাড়িতে ফেরার পর তার ফোনটাও সে বাইরে হারিয়ে এসেছে
এ বিষয়টি জানার পর আশফির মনের মাঝে খটকা লাগতে শুরু করল
কিন্তু মাহি নিজে না বললে তার পক্ষে মাহির মনের খবর জানা অসম্ভব
আবার সে তাকে ফোর্সও করেনি এ বিষয়ে বেশি
মাহি যেদিন নিজে থেকে বলবে সেদিনের অপেক্ষাতে থাকল সে
সকালে যখন আশফি অফিসের জন্য তৈরি হয় তখন মাহিও দ্রুত তৈরি হয়ে নেয়
তাকে তৈরি হতে দেখে আশফি তাকে জিজ্ঞেস করে, - "অফিস জয়েন করবে না কি?" মাহি শাড়ির আচল ঠিক করে নেওয়ার সময় জবাব দিলো, - "না
কোনো সাধ নেই
তবে দরকার আছে
" - "কী দরকার?" - "না জানলেও চলবে আপনার
আমার দিশানের সঙ্গে দরকার আছে
" - "তো দিশান তো বাড়িতেই
" মাহি আয়নার সামনে থেকে ফিরে এসে আশফির সামনে এসে বলল, - "আমার দিশানের সঙ্গে অফিসে দরকার
অফিস গেলে কোনো সমস্যা?" - "অফিসটা তো আপনারও
আপনি চাইলে সারাদিন সারারাতও থাকতে পারেন
আমার সমস্যা হবে কেন?" মাহি তার কথার কোনো জবাব দিলো না
গায়ে শালটা জড়িয়ে নেওয়ার মুহূর্তে আশফি তাকে বলল, - "দিশান আমার সঙ্গেই যাবে
" - "তো কী সমস্যা? আমিও আপনাদের সঙ্গেই যাব
" - "না ভাবলাম আপনি একাকিভাবে যেতে চান কিনা দিশানের সঙ্গে!" মাহি কোনো জবাব না দিয়ে নিচে চলে গেল
দিশানও তখন নিচে নেমে এসে মাহিকে বলল, - "আমি বারবার বলেছিলাম বাসায় পাঠিয়ে দিতে
কিন্তু অফিসের ঠিকানাতে পাঠিয়ে দিয়েছে
" - "ভালোই করেছে
নয়তো সারপ্রাইজ থাকতো না
" আশফি নিচে নামার মুহূর্তে তাদের দুজনের আলাপ শুনে নিয়ে জিজ্ঞেস করল, - "কীসের সারপ্রাইজ?" মাহি দ্রুত দিশানকে চোখের ইশারায় চুপ থাকতে বলল
আশফির তা নজর এড়াল না
দিশানকে শুধু হাসতে দেখে আশফি আর কিছু জিজ্ঞেস করল না তাদের
তিনজন অফিসের উদ্দেশে বেরিয়ে পড়ল
অফিসে পৌঁছেই মাহি সোজা চলে গেল দিশানের কেবিনে
আশফি তাকে কিছু বলারও সময়টুকু পেলো না
দিশানকে জিজ্ঞেস করল, - "গল্পটা কী বল তো? দিশান হাসতে হাসতে জবাব দিলো, - "বলা তো বারণ
" - "অদ্ভুত!" আশফি বিরক্তি নিয়ে চলে গেল তার নিজের কেবিনে
দিশান তার নিজের কেবিনে ঢুকতেই মাহি এক গাল হাসি নিয়ে বলল, - "তোমার বন্ধুর দারুণ চয়েজ
" - "আমি নিজেও কিন্তু দেখিনি
আমাকে দেখাও
" মাহি সঙ্গে সঙ্গে গিফ্টটা দেখাল দিশানকে
দিশানেরও খুব পছন্দ হলো গিফ্টটা
- "তো আজই হচ্ছে তবে সেই বিশেষ রাত পালন?" মাহি দিশানের হাতে চাপড় মেরে বসলো
লজ্জাতে কিছুই বলল না সে দিশানকে
দিশান হেসে উঠল
তাকে বলল, - "তো যাও তার রুমে গিয়ে একটু দেখা করে এসো
" - "আচ্ছা আসি তাহলে
"মাহি গিফ্টটা নিজের পার্সের মধ্যে ঢুকিয়ে নিলো
আশফির কেবিনে ঢুকতেই সে দেখল আশফি তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে
মাহি সেদিকে ভ্রুক্ষেপ না করে তাকে বলল, - "আজ আমাকে সময় দিতে হবে
" আশফি ঘুড়ে তাকিয়ে মাহিকে দেখে বলল, - "এখন সম্ভব নয়
রাতে দেখা হচ্ছে আমাদের
" কথাটি বলেই আশফি দ্রুত বেরিয়ে গেল কেবিন থেকে
মাহি চরম অপমানবোধ করল এতে
কী এমন রাজ্য দখলে তাকে যেতে হলো যে দু'মিনিট সময়ও কথা বলতে পারল না সে তার সঙ্গে! মাহিও দ্রুত তার পিছু নিলো
আশফি গাড়িতে ওঠার মুহূর্তে আশফিকে পেছন থেকে ডেকে উঠল সে
- "কোথায় যাচ্ছেন আপনি?" আশফি মাহির ডাকে থামল না
গাড়িতে উঠে বসলো
তারপর মাহিকে জবাব দিলো, - "দিশানকে বলো তোমাকে বাসায় পৌঁছে দিতে
রাতে কথা হবে আমাদের
" আশফির হঠাৎ এই তাড়াহুড়া তাও মাহিকে কিছু না জানিয়ে এভাবে বেরিয়ে যাওয়া তার সহ্য হলো না
এতে আরও কৌতুহলের সৃষ্টি হলো তার মাঝে