content stringlengths 0 129k |
|---|
গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বেই সে দুম করেই উঠে এলো গাড়িতে |
- "মাহি!" - "আমার কাজ আছে |
আমাকে শপিংমল যেতে হবে |
" একদম নির্বিকার ভঙ্গিতে বলল মাহি |
আশফি স্বাভাবিকতা বজায় রেখে বলল, - "দিশানকে নিয়ে যাও |
আমার জরুরি কাজ আছে |
এখনি যেতে হবে |
" - "আমাকেও এখনই যেতে হবে |
আর দিশান দিয়ার সঙ্গে মিট করতে বের হবে |
আমি আপনার সঙ্গেই যাব |
" এবার আশফি বিরক্তি নিয়ে বলল, - "মাহি! পাগলামি বন্ধ করো |
তোমার নাটকীয় জিদ আমি পরে দেখব |
গাড়ি থেকে নামো |
" মাহি তার জিদ আর দ্বিগুণ বাড়িয়ে আশফিকে বলল, - "নামব না |
আপনি কী এমন জরুরি কাজে যাচ্ছেন যে আমার সঙ্গে শপিং করার সময় আপনার আজ সারাদিনেও হবে না?" মাহির কথার জবাব দেওয়ার পূর্বেই আশফির ফোন বেজে উঠল |
ফোন রিসিভ করে ওপাশের ব্যক্তির জবাবে আশফি তাকে বলল, - "যেভাবেই হোক বের হতে যেন না পারে |
আমি আসছি |
পুলিশ ইনফর্ম করে রাখো দ্রুত |
" কথা শেষ করেই আশফি আর কথা বাড়াল না মাহির সঙ্গে |
মাহিকে সঙ্গে করেই আশফি একটি বড় হোটেলের সামনে এসে গাড়ি থামাল |
মাহিকে বলল, - "গাড়িতে বসে থাকো |
নামার চেষ্টাও করবে না |
" - "আজব! আপনি কোথায় যাচ্ছেন? আমি কেন বসে থাকব একা একা?" তার কথা আশফির কানে গেল না |
গাড়ি থেকে নেমেই সে ছুটে চলে গেল ভেতরে |
তার ইনফর্মারের উপদেশ মোতাবেক ওপরে এসে বড় একটি সুইটের সামনে দাঁড়াল আশফি |
ইনফর্মার হাবিব আশফিকে ইশারায় বলল দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকতে |
হাবিব হোটেল সার্ভ বয়ের পরিচয় দিয়ে দরজাতে নক করতে ওপাশ থেকে একজন নারী কণ্ঠে বলল তাকে পরে আসতে |
হাবিব জরুরি বলে আবার নক করল |
এবার সে দরজাটি খুলতেই আশফি দ্রুত ভেতরে ঢুকে গেল |
কিন্তু ভেতরে ঢুকে আশফি অচেনা একটি মেয়েকে দেখে তাকে জিজ্ঞেস করল, - "তনুজা কোথায়?" মেয়েটি ভড়কে গিয়ে আশফিকে জিজ্ঞেস করল, - "আপনি কে?" আশফি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে হাবিবকে বলল, - "টিম রেডি করো নিচে |
প্রেসকেও ইনফর্ম করো, হোটেলের সামনে আসতে বলো |
" - "ওকে |
" হাবিব নিচে চলে আসতেই মেয়েটি দ্রুত দরজা বন্ধ করে দিলো |
আশফির কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটি জিজ্ঞেস করল, - "আপনার আসার কথা ছিল?" আশফি ধমক দিয়ে বলল, - "দরজা বন্ধ করলে কেন? আর তনুজাকে আসতে বলো |
ও কোথায়?" মেয়েটি কোনো কথা শুনল না তার |
উল্টে আশফিকে আচমকা জাপ্টে ধরল |
তারপর বলল, - "ম্যাম আগেই বলেছিল আপনি ভীষণ সুন্দর দেখতে কিন্তু খুব রাগী |
আমাকে জাস্ট এক মিনিট সময় দিন |
আমি আপনার রাগকে গলিয়ে জল করে দেবো |
" সঙ্গে সঙ্গেই মেয়েটি তার পোশাক খুলতে উঠে পড়ে লাগল |
আশফি এত সময় বাদে বুঝতে পারল তার সাঙ্ঘাতিক ভুলটা |
এটা সম্পূর্ণ তনুজার নতুন একটি পরিকল্পনা আশফির ইমেজ নষ্ট করার |
মেয়েটার দিকে আর এক মুহূর্তও তাকাল না আশফি |
দরজা খুলে বেরিয়ে যেতে গেলে মেয়েটি ছুটে এসে আশফিকে পেছন থেকে জড়িয়ে ধরল |
তারপর বলল, - "খালি হাতে যেতে পারব না আমি |
আমার টাইম কিল করার বিল পেমেন্ট করে যান |
" অত্যন্ত রাগে আশফি দিশেহারা হয়ে উঠল |
কিন্তু সে মেয়ে বলে তার গায়ে হাত তুলতে পারল না |
আর সে এখানে কেবল একজন পেশাদারী |
তনুজা তাকে সম্পূর্ণ ব্যবহার করেছে মাত্র |
আশফি তাকে ঠেলে চলে আসতে গিয়েও পারল না |
মেয়েটি নাছোড়বান্দার মতো তাকে টানাটানি করতে শুরু করল |
রুমের বাহিরেও পা ফেলতে পারল না আশফি |
এদিকে বাথরুমে কেউ একজন দরজার আড়ালে দাঁড়িয়ে আশফির সঙ্গে মেয়েটির জড়িয়ে থাকা অবস্থার ছবিগুলো নিতে থাকল শুধু |
মাহি কিছুক্ষণ বসে থেকেই অধৈর্য হয়ে নেমে পড়ল গাড়ি থেকে |
নেমে সে হোটেলের রিসিপশনে আসতেই হাবিবের ফোনে বলা কথা শুনতে পারল |
আর জানতে পারল তনুজা এখানেই |
খবরটা শুনেই মাহি চমকে উঠল |
কারণ তনুজার প্রতি আশফির ভয়ানক রাগ যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে |
হাবিবের মুখ থেকেই সুইটের নাম্বার শুনে সে ছুটে চলে গেল ওপরে |
দরজার সামনে আসতেই এক আপত্তিকর পরিস্থির মুখোমুখি হলো সে |
দরজাটা হালকা খোলা ছিল |
ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সে দেখতে পায় আশফি আর একটি মেয়ের ধস্তাধস্তি অবস্থা |
প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠে সে মেয়েটির ওপর |
চারপাশ কোনো কিছুই খেয়াল করল না সে |
এমনকি আশফির দিকেও তাকাল না সে |
মেয়েটির চুলের গোছা মুঠিতে চেপে তাকে টেনে ধরে ঠাস করে কয়েকটা থাপ্পড় বসালো |
তার মারের শেষ থাকল না |
মাহিকে এমনভাবে দেখে আশফি দ্রুত তাকে টেনে আনল |
- "তুমি এখানে এসেছো কেন?" আশফি খেয়াল করল মাহির হাতের মুঠো ভর্তি মেয়েটির মাথার চুল |
তার রাগে অস্থির অবস্থা |
আশফি তাকে জোর করেও চেপে ধরতে পারছে না |
মাহি চেঁচিয়ে বলছে, - "ছাড়ো আমাকে! আমি ওর মাথার একটা চুলও রাখব না!" মেয়েটিকে সে চিল্লিয়ে বলল, - "তোর ওই অপবিত্র ময়লা শরীরে আমার বরকে জড়িয়ে ধরেছিস! কত বড় সাহস তোর! খুন করব তোকে আমি!"মেয়েটি রুমের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল ভয়ে |
এই ফাঁকে বাথরুমে লুকিয়ে থাকা লোকটি ছবিগুলো তুলতে আরও মজা পেলো |
তার মনোবাসনা পত্রিকার হেডলাইন সে এভাবে ছাপাবে, শিল্পপতি আশফি মাহবুব বারিধারার হোটেল সুইটে এক প্রস্টিটিউটের সঙ্গে হাতেনাতে ধরা পড়েছে বউয়ের কাছে |
কিন্তু অতি উত্তেজনায় সে দরজাটা বেশিই খুলে ফেলল |
মুহূর্তে চোখ পড়ল আশফির সেদিকে |
এর মাঝে হাবিব তার টিম সঙ্গে করে চলে এসেছে ওপরে |
নিচে প্রেস দাঁড়িয়ে |
আশফি সেই রিপোর্টারের কলার চেপে ধরে তাকে কয়েকটা থাপ্পড় বসিয়ে ক্যামেরা কেড়ে নিলো |
হাবিবকে বলল, - "এদের থেকেই তনুজার সন্ধান মিলবে |
ভালো করে চেপে ধরো |
"এরপর আশফি মাহিকে নিয়ে বেরিয়ে এলো হোটেল থেকে |
গাড়িতে ওঠার পরও মাহির অগ্নিমূর্তি ভাব দেখে আশফি কিছুটা হতবাক |
মাহি যে তাকে নিয়ে এতটা পজেজিভ আর এতটা কনসার্ন, আজকের ঘটনাটা না ঘটলে হয়তোবা জানায় হতো না তার |
রাগের চোটে মাহি সিটে বসেও ফুলছে |
সিটবেল্টও বাঁধেনি |
আশফি তার প্রফুল্লের হাসিটা চেপে রেখে মাহির সিটবেল্ট বেঁধে দিলো |
গাড়ি স্টার্ট করে আশফি জিজ্ঞেস করল, - "কোথায় যেন যাবে বলেছিলে? শপিংয়ে না?" মাহি কাটাকাটা জবাব দিলো, - "বাসায় যাব |
" - "শপিং করতে চাইলে যে!" - "বললাম না বাসায় যাব!" আশফি কিছু বলতে গেল মাহিকে |
কিন্তু সে কপাল কুচকে, চোখদুটো এঁটে বন্ধ করে রেখে চোয়ালজোড়া শক্ত করে ফেলল |
আশফি হেসে উঠল তা দেখে |
মাহি কোনো কথায় শুনতে চায় না এখন, সেটাই বোঝাল |
আশফি আর কোনো কথা বলল না |
সরাসরি বাসায় নামিয়ে দিলো মাহিকে |
গাড়ি থেকে নেমে সোজা ভেতরে চলে গেল সে |
আশফি কয়েকবার ডাকলও তাকে পেছন থেকে |
গাড়িতে সে তার পার্সটা ভুলে ফেলে গেছে |
আশফি বাধ্য হয়ে নেমে এসে বাসায় ঢুকল |
রুমে ঢুকেই দেখল মাহি ক্লোজেট থেকে সেই ওড়নাটা বের করেছে, যেটা আশফির গাড়িতে সে ফেলে গিয়েছিল |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.