content
stringlengths
0
129k
মাহি আসার পর আশফি এটার কথা ভুলেও গিয়েছিল
আশফিকে রুমে ঢুকতে দেখে মাহি দরজাটা ঠাস করে বন্ধ করে দিলো
ওড়ানাটা হাতের মধ্যে রেখেই সে আশফিকে বলে উঠল, - "আল্লাহ পাক জানেন কত মেয়ে এভাবে ঢলে পড়েছে তোমার ওপর! ছিঃ! লজ্জাতে আমার নিজেরই মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছিল
" আশফি পার্সটা বিছানার ওপর রেখে বিছানাতে বসে বলল, - "হ্যাঁ এটাতে তুমি ভালো এক্সপার্ট
দেখলাম তো
" আশফির হাসিটা এ মুহূর্তে মাহির গা জ্বলিয়ে দিলো
আশফির দিকে প্রায় তেড়ে এসে বলল, - "খুব ভালো লাগে, না? যখন এভাবে কোনো মেয়ে এসে ঝাঁপিয়ে পড়ে!" - "লাগে, ভালোই লাগে
মিথ্যা তো আর বলা যায় না
নিজেকে বিশেষ থেকেও বিশেষ কিছু মনে হয়
কিন্তু সত্য কথা হচ্ছে আজকে ভালো লাগেনি
খুবই বাজেভাবে অ্যাসাউল্টেড করার চেষ্টা করা হয়েছে আমাকে
" মাহি ওড়নাটা ধরে দাঁড়িয়ে রইল চুপচাপ
তার রাগের মাত্রা আশফি খুব ভালোভাবেই আন্দাজ করতে পারছে
রাগ হওয়া অবশ্যই স্বাভাবিক
কিন্তু তবুও আশফির খুবই হাসি পাচ্ছে
তার উপর হঠাৎ সেই ওড়নার হদিসও পেয়েছে সে
এ বিষয়ে সে নিশ্চয়ই কোনো প্রশ্ন করবে তাকে
কিন্তু তার মাঝে এতই রাগ কাজ করছে যে হাতে ধরে রাখা ওড়নাটার কথা সে ভুলেই গেছে
আশফি তাকে জিজ্ঞেস করে বসলো, - "এটা কীসের ওড়না? তুমি তো এখন সেলোয়ার-কামিজ পরো না
" মাহির রাগ এবার আরও বাড়ল
সে প্রশ্ন করল, - "তুমি চেনো না?" আশফি একদম অস্বীকার জানাল, - "না তো
আমি কী করে জানব? আমি কি সেলোয়ার-কামিজ পরি?" মাহি আর একটা কথাও বলল না এর বিপরীতে
ওড়নাটা হাতের মধ্যে নিয়ে মুচড়ে ফেলে ছুঁড়ে ফেলল নিচে
তারপর সোজা বাথরুমে ঢুকে চোখে মুখে অনেকক্ষণ যাবৎ পানি ছিটিয়ে বেরিয়ে এলো
আশফি তখন নিচে থেকে ওড়নাটা তুলে নিয়ে বসে আছে হাতে মাহির গিফ্ট বক্সটা ধরে
ওটা খোলার আগেই মাহি দ্রুত ছোঁ মেরে নিয়ে নিলো তার থেকে
- "আপনি আমার পার্সে হাত দিয়েছেন কেন?" - "বাথরুম থেকে আসার পর কী হলো? কিছুক্ষণ আগেও তো তুমিই ছিল
আবার আপনি হলো কেন?" - "ভুল করে হয়ে গিয়েছিল ওটা
তুমি খুব আপনজনের জন্য
আর আপনি আমার আপন কেউ না
" মাহির এই রাগের কারণটিও আশফি জানে
উঠে দাঁড়িয়ে ওড়নাটা মাহির কোমরে জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে এনে মৃদুস্বরে বলল, - "কেউ ঝাঁপিয়ে পড়লে তখন আপনজন লাগে, না?" - "ছাড়ুন
আপনার কাজে যান আপনি
" মুখটা গম্ভীর করে বলল মাহি
আশফি ওড়নাটা নাকের কাছে এনে বলল, - "এটার পারফিউমটা মনে আছে তো? বলতে পারো কতদিন আগের এই পারফিউমটা?" - "বাজে কথা বলবেন না
প্রায় দেড় বছরের বেশি এটা আপনার কাছে
আর এখনো এটাতে আমার পারফিউম জড়িয়ে থাকবে?" - "আমি তো এখনো পাচ্ছি
" মাহি তার কথার সত্যতা যাচাইয়ের জন্য ওড়নাটা নাকের কাছে ধরে গন্ধ শুকল
হ্যাঁ, সেই গন্ধটা এখনো আছে
মাহির মনে পড়ল সেদিনই তো সে গায়ে জড়িয়ে নিয়ে বসেছিল রুমে
মাহির রাগটা এবার কমল
কিছুটা স্বস্তির হাসি আর লজ্জাতে পড়া হাসি তার ঠোঁটে
সে বলল, - "আপনার মনে আছে আমি তখন কী পারফিউম ব্যবহার করতাম?" আশফি ছেড়ে দিলো মাহিকে
জবাব দিলো, - "ভুলে যাব ভাবছি
কারো আপনজন যদি না-ই হতে পারি তো এত কিছু মনে রেখে লাভ কী?" কথাটি বলে আশফি চলে যাওয়ার প্রস্তুতি নিলো
বিছানা থেকে গাড়ির চাবিটা তুলে চলে যাওয়ার মুহূর্তেই মাহি তার হাত টেনে ধরল
এরপর সেই গিফ্ট বক্স থেকে হোয়াইট গোল্ডের ওপর ছোট একটি ডায়মন্ড স্টোন দিয়ে ডিজাইনকৃত কাপল রিং বের করল
বড়টা আশফির জন্য আর ছোটটা তার নিজের জন্য
আংটি দুটোর আকর্ষণীয় ব্যাপার হলো একটি হার্টের অর্ধেক আশফির আংটিতে আর বাকি অর্ধেক মাহির আংটিতে
আঙুল দুটো এক করলে হার্টটা পরিপূর্ণ হবে
কিছু না বলেই মাহি আংটিটা পরিয়ে দিলো আশফির আঙুলে
তারপর বলল, - "সিলমোহর
অর্থাৎ ব্যক্তিগতভাবে এই লোকটা শুধুই আমার সম্পদ
" আশফি নাটকীয় সুরে হালকা কেশে উঠল
ঠোঁটে তার মৃদু হাসি
সে জিজ্ঞেস করল, - "এতে লাভ? মানে আমার লাভটা কোথায় আর আপনার লাভটা কোথায়?" - "আমার লাভ তো অনেক
সেটা এমনিতেই জেনে যাবেন
" - "আর আমার? আমার তো কোনো ফায়দা নেই এতে
আমি কেন পরব?" তার কথা শেষ হতেই আশফির কলার টেনে ধরে তাকে খানিকটা নিচু করে তার ওষ্ঠজোড়াতে সেই রাতের দানবের মতো করে হামলে পড়ে চুমু খেয়ে বসলো সে
মাত্র পাঁচ সেকেন্ডের চুমুতে জবাবটা বেশ অসাধারণ লাগল আশফির
তারপর তাকে মাহি বলল, - "এটা ছিল আপনজনের থেকেও কতটা বেশি তা বোঝানোর মাধ্যম
" এটুকু বলে থেমে গেল সে
এরপর বলল, - "আসতে পারো
" আশফি ঠোঁটের বাঁকা হাসি হেসে এগিয়ে এলো মাহির কাছে
তার হাত থেকে দ্বিতীয় আংটিটা নিয়ে মাহির আঙুলে পরিয়ে দেওয়ার মুহূর্তে বলল, - "সিলমোহর
অর্থাৎ ব্যক্তিগতভাবে এই মেয়েটি শুধুই আমার সম্পদ
" এটুকু বলে সে হেসে উঠল
তারপর আবার বলল, - "জালে আটকে পড়লে কিন্তু
" মাহির কানেকানে ফিসফিসিয়ে বলল, - "বাদ বাকি হিসাব রাতে
".................................... (চলবে) - ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল
গল্পের শেষ মুহূর্তে এসে এভাবে পাঠক হারাব আশা করিনি
পছন্দ
তুমি রবে ৫৪
তুমি রবে ৫৩
তুমি রবে ৫৫
গল্প পোকা
://.
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
তুমি রবে ৬০
তুমি রবে ৬০
তুমি রবে ৫৯
!
!
, , .
Δ
আমি পদ্মজা শেষ পর্ব (দ্বিতীয় ও শেষ অংশ)
8, 2021
আমি পদ্মজা শেষ পর্ব (প্রথম অংশ)
8, 2021
আমি পদ্মজা পর্ব-৯০