content stringlengths 0 129k |
|---|
কিন্তু কোথাও তাদের না পেয়ে আমরা শহরে বির্তর্কিত কমিটি বাতিলের দাবিতে মিছিল করি |
অপরদিকে বিদ্রোহীদের নেতা রানা মুজিব জানান, মহানগর যুবদল কমিটি সুন্দরভাবে পরিচালিত হয়ে ছিল |
কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে কতিপয় কয়েক নেতা কমিটি বিলুপ্ত ঘোষণা করায় |
কিন্তু দীর্ঘদিন পর আহবায়ক কমিটি দেয়া হয়, যাদের নেতা বানানো হয়েছে তাদের কোন গ্রহণযোগ্য এখনো হয়নি রাজপথে রাজনীতি করার জন্য |
বির্তর্কিত কমিটি এখন ছাত্রদলের নেতা কর্মীদের নিয়ে শো-ডাউন করছে, আহবায়ক যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবদের কোন কর্মী নেই |
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও যাতায়াত বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক গভীরতর হচ্ছে |
ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলী মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাংলাদেশে তাকে স্বাগত জানিয়ে এসব কথা বলেন |
শাহরিয়ার আলম বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে দু'দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্র ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন |
প্রতিমন্ত্রী রেল ও নৌ-পথে আরো যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান |
এছাড়া তারা দু'দেশের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ আমদানি-রপ্তানির বিষয়েও আলোচনা করেন |
আগামীতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীরতর হবে বলে তারা আশা প্রকাশ করেন |
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশে তার কার্যকালীন সময় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন |
__ মাস ছয়েক অতিক্রান্ত |
আমার সাথে রক্তিমের, একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে |
অনেক চেষ্টা করেছি, যোগাযোগ রাখার |
ফোন ও করেছিলাম বার কয়েক |
প্রতিবার ই হতাশ হয়েছি |
এর কারণে আমার পড়াশোনায় ব্যঘাত ঘটছিল বুঝতে পারছিলাম |
এর কারণে স্যারের কাছে খুব বকা খেতাম |
রাজবল্লভ পাড়া থেকে বাসে উঠলে, বুকটা হু হু করে উঠত |
শ্যামবাজার পাঁচ মাথার মোড় এলে সেই শব্দ আরও বাড়ত |
মনটা ভারাক্রান্ত হয়ে উঠত, বন্ধু বিহীনে |
__ মানুষ অভ্যাসের দাস |
সবরকম পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে |
আমিও পেরেছিলাম |
নিজেকে প্রচণ্ডভাবে ব্যস্ত করে নিয়েছিলাম |
কারোর কারণে, জীবন তো আর থমকে থাকে না! কিন্তু, তবু; যদি এগুলো এসেই যেত |
মনে হত রক্তিম থাকলে খুবই ভালো হতো |
__ সামনে আমার অনেক পরীক্ষা থাকার দরুন, রক্তিমের চিন্তা থেকে নিজকে মুক্ত করে পড়াশোনায় মন দিলাম |
কারণ? এবছর কিছু না করতে পারলে বাড়ি থেকে, কপালে জুটত অনেক রকম 'মন্ডামিঠাই' |
আমার বাবা কে তো আর চেনা নেই আপনাদের |
পুরোদস্তুর চলছে পরীক্ষা প্রস্তুতি |
রক্তিম টপিক ভুলে মন এখন, মন দিয়েছে নিজের জীবনকে গড়তে |
___ পরীক্ষার হাঁসফাঁস অবস্থায় থাকার দরুন, কোনো দিকে মন ছিল না |
সদ্য একটু চাপ কমেছে |
হাঁফ ছেড়ে একটু বেঁচেছি |
মেসের বন্ধুদের সাথেও বাক্যালাম কমই হত |
ছুটির দিন আজ |
সবাই একসাথে হয়েছি অনেকদিন পর |
মেসের, রান্নার মাসির হাতের 'সুস্বাদু' চিকেন খেয়ে দুপুরে আড্ডায় বসেছি সবাই |
বিকেলের প্ল্যান চলছে |
শম্পা বলে উঠল, |
- "চল সিনেমা যাই" |
__ ওই অন্ধকারময় হলঘরে বসে পফ কর্ন চিবিয়ে, চুকচুক করে কোল্ড ড্রিংকস খেতে খেতে আড়াই ঘন্টা নষ্ট করার পক্ষপাতী কদাপি নই |
তাই বিরোধীতা করলাম |
এর চেয়ে গঙ্গার পাড়ে বসে, স্টীমারের আওয়াজ শুনতে শুনতে মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে বেশী পছন্দ আমার |
তাই মতামত দিয়ে বসলাম, গঙ্গার পাড়ে বসে ফুরফুরে হাওয়া খাওয়ার |
অবিশ্বাস্য ভাবে সবাই রাজীও হয়ে গেল |
___ বিকেলের দিকে বাগবাজার ঘাটের কাছে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, ভাঁড়ের পর ভাঁড় চায়ে চুমুক পড়ছে সবার |
রাজনৈতিক থেকে সিনেমা সবই ছিল আলোচনার বিষয় বস্তু |
বেশ জমে উঠেছে সে আলোচনা |
হঠাৎই আমার মুঠোফোনে টুং করে একটা শব্দ হল |
জিন্সের পকেট থেকে বের করে দেখলাম, স্ক্রিনে লেখা |
- "রিসিভ ওয়ান নিউ মেসেজ" |
__ দিনে এরকম হাজারো মেসেজ আসে |
দুনিয়া সুদ্ধু সবাই ভুলে গেলেও একজনই আমায় মনে রাখে |
যার দৌলতে আমার, সবার সাথে যোগাযোগ প্রতিস্থাপিত হয়েছে |
সারাদিনে হাজারো কলস সমেত মেসেজস |
এই ভেবে মুঠোফোন পুনরায় জিন্সের পকেটে সাঁটিয়ে দিলাম |
__ আকাশ তখন গোধূলির রঙ মেখেছে |
জেটির কাছে আসছে একে একে স্টীমার |
ভট ভট শব্দ তুলে |
যাত্রীদের ওঠা নামা কখনও বাড়ছে বা কমছে |
সেই সব পর্যবেক্ষণ করছি বুঁদ হয়ে |
রুমাদির ডাকে হুঁশ ফিরল, |
- "ওরে আমার প্রকৃতি প্রেমিকা, ওঠ" |
- "মেসে ফেরার সময় যে হল" |
__ চোখ টিপে মুচকি হেসে উঠে পড়লাম |
গঙ্গার ঘাট ছেড়ে মেসের দিকে পা বাড়ালাম |
__ একটু ফ্রেশ হয়ে বই নিয়ে বসলাম |
সন্ধ্যায় বইপত্রে একটু ধূপ ধূনো না দিলে মা সরস্বতী আবার রাগ করবেন |
মা সরস্বতীর থেকেও যিনি বেশী রাগ করবেন, তিনি হলেন আমার পরম পিতৃদেব |
পড়তে পড়তে হঠাৎই মুঠোফোনের লক টা খুলে মেসেজ বক্সের দোরগোড়ায় গেলাম |
একের পর এক না পড়া মেসেজ গুলো ডিলিট করছি |
একটা জায়গায় গিয়ে আঙ্গুল থেমে গেল |
__ ফোন টা নিয়ে বসেই আছি |
আর পড়ার দিকে মন নেই |
কখন যে রাতের খাবারের সময় হয়ে গিয়েছে! ভ্রুক্ষেপ ও নেই |
মেসের এক বন্ধু,মনামীর ডাকে ইহজগতে ফিরে এলাম |
রাতের খাওয়া সেরে বেশ পরিপাটি করে শুয়েছি |
ঘুম না হলে আমার আবার মেজাজ খানা খিটখিটে হয়ে যায় |
অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ঘুমোনোর |
এদিক ওদিক করে, বার পাঁচেক জল খাওয়ার জন্য উঠে এবং বার কয়েক সেই জল ত্যাগ করেও ঘুম আর আসে না |
অগত্যা মেসের বারান্দায় পায়চারি করলাম কিছুক্ষণ |
__পায়চারি করছি আর ভাবছি |
কী করা যায় |
এতদিন পর রক্তিম কেন মেসেজ করল? আর এরকমই একটা মেসেজ কেন? কি এমন হল? হাজারো প্রশ্নের ভিড় মাথার মধ্যে |
সব প্রশ্নের উত্তর পেতে গেলে আমাকে আবারও মেদিনীপুর যেতে হবে |
ওখানেই লুকিয়ে আছে সব উত্তর |
ঠিক করলাম পরদিন ই রওনা দেব |
__ গতরাত্রে ঘুমোতে যখন এসেছিলাম, তখন প্রায় ভোররাত |
একঘুমে সকাল হল ঠিক সওয়া ন'টায় |
উঠে ব্রেকফাস্ট সেরে পেপারের পাতা উল্টেপাল্টে বেলায় যখন বাথরুম দখলে পেলাম |
তখন প্রায় একটা |
সব কাজকর্ম সেরে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম মেদিনীপুরের উদ্দেশ্যে |
__ রাজবল্লভ পাড়ার মোড় থেকে হাওড়া গামী বাসে চড়ে যখন হাওড়া পৌঁছলাম তখন প্রায় বিকেল |
টিকট কাউন্টারে টিকিট কেটে স্টেশানে অপেক্ষা করছি |
অ্যানাউন্সমেন্ট আসছে একের পর এক মেদিনীপুর গামী ট্রেন ক্যান্সেল এর |
বিকেল গড়িয়ে একটু সন্ধ্যার আভাস দেখা দিয়েছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.