content
stringlengths
0
129k
বিজ্ঞানের যুগে কম্পুটার দিয়ে অনেক কিছুই করা সম্ভব!
আমার কাছে মাওলানা ফরিদ উদ্দীন মাসুদ- এর কিছু অডিও ক্লিপ আছে
সেখানে এক জায়গায় তিনি বলছেন- "জামাত শিবির আরো বড় নাস্তিক মুরতাদ
"- এই কথা তিনবার উচ্চারণ করেছেন
পবিত্র সফির মুখ দিয়ে আর নোংরা কথা ছড়ায়ে পরিবেশটাকে নষ্ট না করার অনুরোধ জানাচ্ছি কারণ- নোংরা কথা বলা যেমন জায়েজ নাই; তা নকল করাও জায়েজ নাই
তবে একটা কথা বলতে পারি- বিনোদন পাবার জন্য এখন থেকে আর ধর্মকারীতে না গেলেও চলবে; আহমদ সফিই যথেষ্ট
আকাশ মালিক জুলাই 11, 2013 7:09 পূর্বাহ্ন -
আমি ধারণা করছি- গ্রামের মানুষ বলবে, হুজুরের নামে নাস্তিকরা বদনাম ছড়াচ্ছে
বিজ্ঞানের যুগে কম্পুটার দিয়ে অনেক কিছুই করা সম্ভব!
অনেকে অলরেডি বলছে, এটা শাফি সাহেবের ভয়েস না
উপরের লিংকে আরেকবার ক্লিক করে শ্রোতাদের মন্তব্যগুলো দেখুন কী অবস্থা
দেশে বিদেশে সারা দুনিয়া যখন থু থু করছে তখন এক অন্ধ বিশ্বাসীর এখানে দেখুন তাকে কভার-আপ দেয়ার নমুনা
দূর্ভাগ্য জগতের ১৫শো বছর আগে ইনটারনেট, ভিডিও কেমেরা, ইউটিউব ছিলনা
আফরোজা আলম জুলাই 14, 2013 9:23 পূর্বাহ্ন -
@আকাশ মালিক,
সত্যি বলতে কী হেফাজতের পীর,হোক আর মুর্শীদ হোক, আর ভবিষ্যত নবী হোক, এমন কুতসিত
কথা বলাতে আমিএকটুকু অবাক হয়নি
পর পর ইলেকশনে আওয়ামীলীগের ভরাডুবিতেওরা
বিএনপির ছত্র ছায়ায় থেকে লেজ মোটা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এমন বলা আর আরো কু-কর্ম
করা, মোটেই অস্বাভাবিক ব্যাপার নয়?
দুঃখ লাগে এই হেফাজত( নাকি জামাত) এদের এতটা স্পর্ধা বাড়াল কিন্ত পরোক্ষ ভাবে সরকার
আর বিদেশী বাংগালীদের কী বলি
ধর্মের নাম শুনলে যা করে
মনে হয় ওদের পাপ স্খালন করার কারনেই
সব মিলিয়ে আমি ব্যক্তিগত ভাবে হতাশ
আগামীতে বিএনপি, হেফাজত ক্ষমতায় আসবেনা জোর দিয়ে বলা যায়না
সেই বিভীষীকাময় দিনের অপেক্ষায় আছি
আকাশ মালিক জুলাই 14, 2013 8:27 অপরাহ্ন -
@আফরোজা আলম,
সব মিলিয়ে আমি ব্যক্তিগত ভাবে হতাশ
আগামীতে বিএনপি, হেফাজত ক্ষমতায় আসবেনা জোর দিয়ে বলা যায়না
সেই বিভীষীকাময় দিনের অপেক্ষায় আছি
আমি হতাশ হতে পারিনা নানা কারণে
হতাশ হলে যে সামনে পথচলা বন্ধ হয়ে গেল
কিন্তু আজ সত্যি আমিও হতাশ
ভাবছিলাম একটা লেখা দিবো শেষ ভোটভিক্ষা চেয়ে
হাসিনার লাগামহীন অসংলঘ্ন, অযৌক্তিক এমন কি কিছু সাম্প্রদায়ীক মন্তব্য আমাকে হতাশ করেছে
তিনি এখনও একটুও বদলান নি
'পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই নারীকে সমান অধিকার দিয়েছে সর্বোচ্চ সম্মান দেখিয়েছে' এটা তার গতকালকের উক্তি
একমাত্র ইসলাম! এই কথার দ্বারা অন্যান্য ধর্মকে অপমান করা হয়েছে
নারীর সমান অধিকার আমাদের সংবিধান দেইনি? যুদ্ধাপরাধীর বিচার আমদের সংবিধান দিয়ে হয় না? তাহলে কেন সংবিধানে বিসল্মিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম, মদিনার সনদ, শরিয়া আইনে বিচার? এখানে শাফি আর হাসিনার মধ্যে কোন পার্থক্য নাই
সাতক্ষীরা যখন জ্বলে পুড়ে ছাই হয়, রামু যখন ধ্বংস হয় আওয়ামী লীগের নেতারা তখন কোথায়? অন্য ধর্মের মানুষ তাকে তার দলকে ভোট দিবে কোন দুঃখে? শাফির নারী অবমাননার বিপরীতে হাসিনা একখানা ইসলামী ওয়াজ শুনাইলেন
'ইসলামের প্রথম মুসলমান নারী, ইসলামের প্রথম শহিদ নারী'
এইটা কলা সাঈদী আর তেঁতুল শাফিরা কম জানে কম বুঝে? দিপু মণি, হাসিনা সহ বেশ কয়েকজন নারী এই ওয়াজখানা বেশ ভালই মুখস্ত করেছেন
এই ইসলামী মালজোড়া গাওয়ার জন্যে যে লোকে ভোট দেয়না, চার সিটি কর্পোরেশন নির্বাচনে হেরেও আওয়ামী লীগ তা বুঝতে পারলোনা
এই ইসলামী ভুত আওয়ামী লীগকে সমূলে ধ্বংস করে তারপর তাদের মাথা থেকে নামবে
সুষুপ্ত পাঠক জুলাই 15, 2013 9:23 পূর্বাহ্ন -
@আকাশ মালিক, () ::
রুদ্রাভ জুলাই 8, 2013 7:50 পূর্বাহ্ন -
আল্লামা শাফি'র ভিডিও টি দেখে হাসি চাপানো দায় হয়ে পড়েছিল
অনেকেই বেশ আনন্দের উপকরণ পেয়েছেন এই লেখায় এবং মন্তব্য অংশে অনেকে দোষাদুষী'র খেলায় মেতেছেন ও বটে
ক্ষণিক চটুল এই আনন্দের রেশ কেটে যেতে না যেতেই লেখাটির শিরোনামে আরেকবার চোখ বুলিয়ে নিলে যে অনুভুতিটা হয় তা ভীতিকর
এই আল্লামা শাফিরা যদি বাংলাদেশের বর্তমান হয় তবে ভবিষ্যতটা কেমন???
চার দশক আগে আফগানিস্তান এর বিশ্ববিদ্যালয়এ আধুনিক শিক্ষার সকল উপকরণ ছিল, ছিল প্রাণ প্রাচুর্যে ভরা ছাত্র ছাত্রী
সেই আফগানিস্তানের আধুনিক শিক্ষাকে মাদ্রাসা শিক্ষা কিভাবে গলাধকরণ করেছে সেই ইতিহাস আমাদের অজানা নয়
এখন হিজাব ছাড়া আফগানিস্তানের রাস্তায় কোনো বালিকা'র পথচলা তার আত্মহত্যারই সামিল
এক যুগ ধরে বি এন পি'র মধ্যে মৌলবাদী দলগুলোর শিকড় যেভাবে গেথে গিয়েছে, আগামী নির্বাচনে এই দল ক্ষমতায় আসলে হেফাজতে ইসলামের ১৩ দফা'র কিছু দাবিকে যে আস্কারা দেয়া হবে সে বেপারে নিশ্চিত
আওয়ামী লীগের যে সার্বিক ব্যর্থতা মানুষকে বিমুখ করেছে, বি এন পি সেই ক্ষত কতটুকু সারিয়ে তুলতে পারবে সেই প্রশ্ন সাধারণ মানুষের চেতনায় অনুপস্থিত
" যেই যায় লঙ্কায় সেই হয় রাবন "....কিন্তু তবুও ইসলামের হেফাজত্কারীদের এমন হুঙ্কার টঙ্কারে প্রকম্পিত বাংলাদেশের জন্য এবারের নির্বাচন সত্যিই বিশেষভাবে ক্রান্তিকর
আকাশ মালিক জুলাই 9, 2013 6:06 পূর্বাহ্ন -
এক যুগ ধরে বি এন পি'র মধ্যে মৌলবাদী দলগুলোর শিকড় যেভাবে গেথে গিয়েছে, আগামী নির্বাচনে এই দল ক্ষমতায় আসলে হেফাজতে ইসলামের ১৩ দফা'র কিছু দাবিকে যে আস্কারা দেয়া হবে সে বেপারে নিশ্চিত
মৌলবাদী দলগুলোই বি এন পি'র বেঁচে থাকার অবলম্বন
আওয়ামী লীগ যত ধর্মের দিকে ঝুঁকবে বাংলাদেশ তত অশান্তির দিকে আর আওয়ামী লীগ তত ধ্বংসের দিকে এগুবে
গীতা দাস জুলাই 7, 2013 9:56 অপরাহ্ন -
যথারীতি আমাদের মসজিদেও এসেছিলেন, স্বতস্ফুর্থভাবে মুক্তহস্তে মানুষজন মোট তিন হাজার পাউন্ড তার হাতে তুলে দিয়েছেন
আপনাদের মসজিদে মানে? আর এক মসজিদে যারা নামাজ পড়ছেন তারা তো সবাই ভাই ভাই
কাজেই আপনিও কি পরোক্ষভাবে হেফাজতের দাতা নন?
দুঃখের বিষয়, শাফি সাহেব ও তার হেফাজত যুদ্ধাপরাধী বা রাজাকারের শাস্তি দাবী করে একটা দফাও লিখলেন না
কেউ কি কখনো নিজের শাস্তি চায় মালিক ভাই
আপনাকে আমি কি করে যা বুঝাই?
আকাশ মালিক জুলাই 8, 2013 5:43 পূর্বাহ্ন -
@গীতা দাস,
আপনাদের মসজিদে মানে?
আরে দিদি মসজিদ কে বানাইছে? আল্লার কি ক্ষমতা আছে একটা মসজিদ বানাইবার?
কেউ কি কখনো নিজের শাস্তি চায় মালিক ভাই
আপনাকে আমি কি করে যা বুঝাই?
এবার বুঝেছি, আর ভুল হবেনা
তামান্না ঝুমু জুলাই 7, 2013 9:33 পূর্বাহ্ন -
উল্লেখ্য ৬ তারিখের গনহত্যায় এই জুনায়েদ হাবিবি শহিদ হওয়ার পর তার গায়েবানা জানাজা বাংলাদেশে একবার পড়া হয়েছিল যদিও তিনি এখনও জীবিত
সেটা অগ্রীম জানাজা
আকাশ মালিক জুলাই 7, 2013 7:32 অপরাহ্ন -
@তামান্না ঝুমু,
আপনি হাসছেন! লেখাপড়া ক্লাস ফৌর/ফাইভের উপরে করেন নাই তো? করলে খবর আছে হ্যাঁ
রাস্তায় চলাফেরায় সাবধান থাকবেন শাফী হুজুরের নজর যেন না পড়ে
যুগের শ্রেষ্ট আউলিয়া এই হুজুর কিন্তু ধ্বজভঙ্গ বিমারি না, ৮০ বছরের পুরনো হলেও তার মেশিন স্টার্টিংয়ে আল্লাহর মর্জি কোন প্রবলেম নাই, নারী দেখলেই :: :: :: মেশিন স্ট্রাট, একটু খেয়াল কইরা
একবার চাবি মাইরা দিছে ছাইড়া জনম ভরা চলিতেছে - - -
সফিক জুলাই 6, 2013 11:51 অপরাহ্ন -
আওয়ামী লীগ যদি বার বার 'মুক্তিযুদ্ধের চেতনা' ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায় তবে বিএনপি'র 'ইসলামী চেতনা' ব্যবহার করায় দোষ কি?
আকাশ মালিক, আজকের এই হেফাজতের উথ্থানের জন্যে সবচেয়ে বড়ো দায়ী আপনার মতো সমর্থকেরা
নিজ দলের প্রতি অন্ধ মৌলবাদী আবেগের কারনে বাস্তবতাকে কখনো দেখতে পারেন নি
মনে করেছিলেন ২৬০ সিট পেয়ে আওয়ামী লীগ অবশেষে দেশে পাকাপোক্তভাবে তাদের ন্যয্য স্থান পেয়ে গেছে
ধর্মীয় মৌলবাদ ঠেকানোর সবচেয়ে ভালো পথ হলো গনতন্ত্র
মানুষ যদি নিজের অসন্তোষ, সমর্থন বাধাহীনভাবে নিয়মিতভাবে প্রকাশ করতে পারে তবে কখনোই তারা নিজের স্বাধীনতা ক্ষুন্ন হয় এমন কোনো পথে যাবে না
আওয়ামী লীগ তত্বাবধায়ক সরকার কলমের এক খোচায় উঠিয়ে দিয়ে নিজেই নিজের কবর খুড়ে রেখেছে
আপনার কি এখনো মনে হয় যে প্রথম আলোর জরীপে পাওয়া তত্বাবধায়ক সরকার এর পিছনে ৯০% সমর্থন একটি মতি ষড়যন্ত্র? গত দুই বছরে আপনি কয়বার তত্বাবধায়ক সরকার এর জন্যে কথা বলেছেন? আপনি তো বরং ব্যস্ত ছিলেন বিএনপি বিলুপ্ত হয়ে যাচ্ছে এই আনন্দে ডুগডুগি বাজাতে
আরো দশ বছর কমপক্ষে মানুষকে নির্বিঘ্নে মুজিব-হাদিস শোনানো যাবে এই বিভোরে
এখন ছয় মাস বাকী থাকতে ভয়ে হতাশায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে
আওয়ামী লীগের মৌলবাদ ঠেকাতে বিএনপি আরো ভয়ানক এক মৌলবাদের আশ্রয় নিয়েছে
কিন্তু ইলেকশনের এই বছরে, আন্দোলন করে আওয়ামী লীগকে তত্বাবধায়কে বাধ্য করতে হেফাজত-জামাত ছাড়া বিএনপি'র কি উপায় ছিলো? বিএনপি'র আওয়ামী লীগের মতো অন্ধ ক্যাডারগোষ্ঠী নেই যে লগি বৈঠার আঘাতে সরকার নামিয়ে ফেলবে
আপানার প্রিয় ব্লগার এবং দ্বীতিয় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডারের প্রিয় উক্তিটিই স্বরন করছি