content
stringlengths
0
129k
"" , . , . "
আদিল মাহমুদ জুলাই 7, 2013 12:16 পূর্বাহ্ন -
তক্ত্বাবধয়ক সরকার তুলে দেওয়া নিঃসন্দেহে খারাপ কাজ হয়েছিল, আমরা যারা চেতনার সৈনিক তারা যুদ্ধপরাধীদের বিচারে্র মূলায় আওয়ামী লীগকে ব্ল্যাঙ্ক কার্ড দেওয়ার জন্য কেউ প্রতিবাদ করতে পারিনি, সত্য
কিন্তু বর্তমান নির্বাচন গুলিতে আওয়ামী ভরাডুবির পর নানান এনালাইসিসে এই কারনে সাধারন ভোটাররা আওয়ামী বিরোধী হয়ে গেছে বা বিএনপির প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছে এমন বলছে না
তক্তাবধয়ক ইস্যুতে আমি যতটা বুঝি সাধারন ভোটাররা তেমন মাথা ঘামায় না যতক্ষন না মাঠ পর্যায়ে আন্দোলন গড়ে তোলা যায়
'৯৬ সালেও লোকে মাথা ঘামাতো না, আওয়ামী লীগ আন্দোলন গড়ে তুলতে পারার কারনেই গনজোয়ার তক্ত্বাবধয়ক সরকারের দিকে এসেছিল
তক্তাবধয়ক ব্যাবস্থা বহাল রাখলেও বর্তমানে হেফাজত কেন্দ্র করে যে মেরুকরন হয়েছে তা এড়ানো যেত (অন্য কথায় বিএনপি হেফাজতক্যা ব্যাকিং দিত না) তা আমি বিশ্বাস করি না
সফিক জুলাই 7, 2013 12:28 পূর্বাহ্ন -
@আদিল মাহমুদ,এই ব্যপারে আমার দ্বিমত আছে
আমার মতে তত্বাবধায়ক না থাকা এবং শাহবাগে জয় বাংলা'ই বিএনপি'কে হেফাজত এর উপরে এতটা ডিপেন্ডেন্ট করেছে
শাহবাগের আগ পর্যন্ত বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বেশী কোন উচ্চ বাচ্য করেনি
গ্রাম বাংলার ভোটারদের কথা আমি বলতে পারবো না তবে আমার দেখা শিক্ষিত বিএনপি সমর্থকদের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার মোটেই এক, দুই, তিন কিংবা চার নম্বর ইস্যুও নয়
কিন্তু বিচারের উপরে ভর করে তত্বাবধায়ক ছাড়া আওয়ামী লীগের নির্বাচনের বৈতরনী পার হওয়ার চেষ্টা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ন ইস্যু
আকাশ মালিক জুলাই 7, 2013 6:32 পূর্বাহ্ন -
গত দুই বছরে আপনি কয়বার তত্বাবধায়ক সরকার এর জন্যে কথা বলেছেন? আপনি তো বরং ব্যস্ত ছিলেন বিএনপি বিলুপ্ত হয়ে যাচ্ছে এই আনন্দে ডুগডুগি বাজাতে
আরো দশ বছর কমপক্ষে মানুষকে নির্বিঘ্নে মুজিব-হাদিস শোনানো যাবে এই বিভোরে
এখন ছয় মাস বাকী থাকতে ভয়ে হতাশায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে
এখানে আমি মোটেই মুজিবের স্তব গাইনি, তার প্রতি অন্ধ ভক্তিও দেখাইনি, আওয়ামী লীগের সমর্থনেও কোন কথা বলিনি
বি এন পি বিলুপ্ত হয়ে যাবে বলে ডুগডুগিও বাজাইনি
অপ্রাসঙ্গীক এই দীর্ঘ মন্তব্য পড়ে আপনার অন্তরজ্বালাটা বুঝতে আমার মোটেই কষ্ট হয় নি
'জয় বাংলা' 'আওয়ামী লীগ' ও 'শেখ মুজিব' নিয়ে আপনার মনে যত ক্ষোভ ঘৃণা আছে আপনি আলাদা একটা লেখায় প্রকাশ করুন
কথা দিলাম আলোচনায় শামিল হবো ইনশাল্লাহ
বেচারা মুজিবকে এখানে খামোখাই টেনে এনেছেন
আর ঐ ইংরেজি উক্তিটা বোধ হয় এর ' ' থেকে নেয়া
কিন্তু আপনি বলেছেন-
আপানার প্রিয় ব্লগার এবং দ্বীতিয় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডারের প্রিয় উক্তিটিই স্বরন করছি
জানি আপনি কী আশা করছেন আর কী ইঙ্গীত করছেন কিন্তু এখানে আমি আপনার সাথে এ নিয়ে কোন তর্কে যেতে রাজি নই
এর কথা মত মুজিব যদি সেই উক্তিটি করেই থাকেন তাহলে তিনি তার কথা রাখতে পারেন নি, কারণ তিনি আসল দের চিনতে ভুল করেছিলেন, যার মাশুল তাকে দিতে হয়েছে নিজের জীবন দিয়ে
কেশব অধিকারী জুলাই 7, 2013 11:43 অপরাহ্ন -
@আদিল মাহমুদ,
আমি কিন্তু ব্যক্তিগত ভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে কোন যুক্তি খুঁজে পাইনে
যে দেশের প্রতিটি মানুষের দুর্নীতির গর্ভে জন্ম, সেখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থার কি বাড়তি উপযোগীতা আছে? এযাবৎ কালের যে কয়টা নির্বাচন তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে হয়েছে কোনোটি কি অবিতর্কিত ছিলো? প্রতিটি ক্ষেত্রেই কি ষড়যন্ত্রের চেষ্টা চলেনি? রাজনীতিকরাই আজ আর তত্ত্বাবধায়কদের উপড়ে আস্থা রাখতে পারছেন না
সেখানে কি এমন বাড়তি উপযোগীতা আশা করা যাবে? জনগন রাষ্ট্রের মালিক, কথাটি বাংলাদেশের প্রক্ষাপটে কতোটুকু সত্যি? শেষ সত্যিটা হলো, সেই 'জনগন' যারা রাষ্ট্রের মালিক বলে খ্যাত, তাদের দেশের ক্ষমতা হয় জামাত-বি এন পি নতুবা আওয়ামী লীগের হাতেই দিতে হবে শেষপর্যন্ত
আর যাঁরা তত্তাবধায়কের দায়িত্ব নিয়ে ক্ষমতার পিঁড়িতে বসেন, তাদের কর্মকান্ড কি অবিতর্কিত থাকে? এবারে ক্ষমতাসীনদের ব্যর্থতার কারন আমার কাছে মনে হয়েছে এগুলো-
লাগামহীন ছাত্রলীগ আ্যক্টিভিটি
অতীতে ছাত্রদল-যুবদলও একই করতো
কিন্তু ছাত্রলীগের ক্ষেত্রে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রনহীনতা বা ক্ষমতা বলয়ের পারষ্পরিক দ্বন্দ্ব এ পরিস্থিতি মোকাবেলায় অন্তরায় ছিলো
শাহবাগের গনজাগরণকে অন্তিমে ক্ষমতাসীনদের নিজেদের জন্যেই হুমকী হিসেবে দেখা, যার ফলশ্রুতিতে আজকের তরুণদের তথা ব্লগ লিখিয়েদের কিছু অশিক্ষিত মুর্খের কথায় নাস্তিক শিরোপা দেওয়া
বর্তমান ক্ষমতাসীনদের কাপুরুষতা তথা আদর্শহীনতা! উদাহরণ, অতীতে ক্ষমতাসীন প্রধান মাথায় পট্টি বেঁধে রীতিমতো ধার্মিক সেজেছিলেন (অনেকটা বেহায়া এরশাদের স্বপ্ন দেখে মসজিদে যাবার মতো!), কিংবা অতি সম্প্রতি হেফাজতকে নির্লজ্জ্বভাবে কোলে টেনে নেবার প্রতিযোগীতা! ফলাফল জানা সত্ত্বেও! যেখানে আজকের তরুণ প্রজন্মের কিছুটা হলেও আস্থার ...
আদিল মাহমুদ জুলাই 6, 2013 5:43 অপরাহ্ন -
আল্লামা শাফির ওয়াজের ভিডিও আমার শেষ লেখার সময় ঘাটাঘাটি করেছিলাম, ওনার সৌজন্যে আবারো অসীম ইসলামী জ্ঞান দর্শনের সন্ধান পেয়ে নিজেকে ধন্য মনে করেছিলাম
নাস্তিক মুরতাদ রাম বামদের ষড়যন্ত্রে এই ধরনের মূল্যবোধ থেকে আমরা বিচ্যূত হয়ে গেলেও আল্লামা শাফি সাহেবের সমর্থনে তৌহিদী জনতার বিশাল উত্থানে আমিও যার পর নাই আনন্দিত হয়েছি, সুদিন ফিরে আসার আর খুব একটা বাকি নেই
বিশ্বাস করুন, আমি নিজে দেশে থাকলে এবং আল্লামা শাফি বা হেফাজত ভোটে দাঁড়ালে তাদেরকেই ভোট দিতাম
সহশিক্ষা বন্ধ করা হবে, আধুনিক শিক্ষায় ডিগ্রী অর্জন করা মানে সর্বনাশ ডেকে আনা, মেয়েরা জানে বাইশ তাল যাদের কারনে পুরুষদের চরিত্রের শুভ্রতা রক্ষা করা যাচ্ছে না এমন ধরনের চেতনার বাহকদের হাতে সমাজ নিয়ন্ত্রনের দায়ভার লোকে দিতে চাইলে আমরা তাতে বাগড়া দেবার কে? বাধা দিয়ে মামলা হামলার শিকার হবার চাইতে মূল স্রোতে ভিড়ে যাও...
আমি ঐকান্তিক ভাবে দোয়া করি আল্লামা শাফি বাবুনগরীরা নির্বাচিত হয়ে দেশ শাসন করুন
আমি নিজে জ্ঞানবুদ্ধির অভাবে ওনাদের ভালভাবে বুঝতে পারিনি, কিন্তু আম জনতার রায় তো আর ভুল হতে পারে না
মার্চ মাস থেকেই আমার রাজনৈতিক দর্শন বদল করতে বাধ্য হয়েছি, আমি মনে প্রানেই এখন চাই আল্লামা শাফি সাহেবরা অন্তত দুই টার্ম দেশ শাসন করুন
লোকে যখন জেনেশুনে নিজের সাথে আদিখ্যেতা অভিনয় করতে থাকে এবং সেটা দেখালে গায়ের দিকে তেড়ে আসে তখন এছাড়া আর তেমন কোন রাস্তা নেই
বরং এইই ভাল
আমি এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লামা শাফি বা হেফাজত মুনাফিক নন
বিএনপি ক্ষমতায় আসলেও ১৩ দফা কার্যকর করার আগে ইনশাল্লাহ শাফি সাহেবরা মাঠ ছাড়বেন না
ওনারা নিজেরাই আগে ঘোষনা দিয়েছিলেন যে ক্ষমতায় থাকতে কিংবা আসতে হলে সকলকেই ১৩ দফা মানতে হবে
বিএনপি বহু আগেই বলেছে যে তারাও ১৩ দফার সব মানে না, যদিও চালাকি করে ঠিক কি মানে আর কি মানে না তা বলছে না
হেফাজত বিএনপি জামাতের আমলে ঘেরাও ফেরাও করলে আমিও দেখি শহীদ হয়ে যাবার একটা সুযোগ পাওয়া কিনা
নাস্তিক মুরতাদ রাম বাম নিয়ন্ত্রিন লীগ সরকার ইসলাম বিদ্বেষী, কিন্তু বিএনপি জামাতের মত ইসলাম দরদী সরকার নিশ্চয়ই ১৩ দফা মেনে নিবে
নইলে তো শফি সাহেবরা তাদের কথা রাখবেন, ১৩ দফা নিয়ে ধানাই পানাই করলে তাদেরও নিশ্চয়ই ক্ষমতায় থাকতে দেবেন না
আমাদের সকলেরই উচিত ১৩ দফা বাস্তবায়নে উচ্চকন্ঠ হওয়া
আকাশ মালিক জুলাই 6, 2013 7:19 অপরাহ্ন -
@আদিল মাহমুদ,
বলতে ভুলে গেছি, আপনি তো মনে হয় একবার বলেছিলেন যে, আপনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা কিছুটা বুঝেন
কসম আল্লাহর, আমি ওয়াজের শেষের দিকের কিছুই বুঝি নাই
শুধু আন্দাজে অনুমান করেছি, তিনি পুরুষদের খাসি বানানো আর নারীদের যৌনাঙ্গ সেলাই জাতীয় কিছু বর্ণনা করেছেন
আর বোধ হয় বলেছেন, কলেজ ইউনির ছাত্র-ছাত্রীরা সন্তান উৎপাদনে অক্ষম হয় কারণ তারা নাকি আগেই বীর্য শুকিয়ে ফেলে
আমার বুঝার ভুলও হতে পারে
আর কিচ্ছায় কি যেন বললেন একজন নাকি তার নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছিল? একটু তরজমা করে দেন না প্লিজ
আদিল মাহমুদ জুলাই 6, 2013 7:36 অপরাহ্ন -
@আকাশ মালিক,
না, আমি নিজেও চট্টগ্রামের আঞ্চলিক ভাষা তেমন বুঝি না
সম্ভবত কখনো বলেছিলাম যে নিজে চট্টগ্রামে বড় হয়ে কিংবা এখনো আত্মীয়তার সূত্রে চট্টগ্রামের লোকের সাথে গভীরভাবে জড়িত হয়েও সে ভাষা তেমন বুঝি না
আর বুঝেও বা কি করবেন? একটা বড় দাবী ছিল যে আল্লামা শাফি বা হেফাজত মাঠে নেমেছিল নাস্তিক মুরতাদ ব্লগারদের ইসলাম বিদ্বেষী কথাবার্তার কারনে, যুদ্ধপরাধীদের বিচারে নাকি ওনাদের কোনই আপত্তি ছিল না
আমি দেখিয়েছি যে ওনারা আসলে রাজীবের মৃত্যুর আগ থেকেই শাহবাগ আন্দোলনের বিরোধী ছিলেন
এতে কি কোন লাভ হয়েছে? মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনেকেও এটা জেনে শুনেই আল্লামা শাফিদের সমর্থন করে যাবেন, কারন এভাবে ইসলামী শক্তিকে সমর্থন করে পরকালের পাথেয় জোগাড় করা যাবে
দারুচিনি দ্বীপ জুলাই 18, 2013 7:10 অপরাহ্ন -
@আদিল মাহমুদ, ভালই বাঁশ দিলেন বাঙালী কে
আম্মানসুরা জুলাই 6, 2013 3:34 অপরাহ্ন -
আল্লামা সফির ভিডিও টা দেখলাম, আমার মনে হল এটা একটা ভাল কৌতুকের ভিডিও
আর বুঝলাম তার প্রিয় খাবার তেঁতুল
জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে তার কোন জ্ঞান নেই
সরকারের উচিত তাকে এই সমস্ত হুজুরদের জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে জ্ঞান দেয়া
তার যুক্তিটাও হাস্যকর তিনি বললেন মৃত্যু নিয়ন্ত্রণ করা যায় না তাই জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়, বেশী সন্তান থাকলে মানুষের মৃত্যুর পর সেই বেশী সন্তান বেশী বেশী চিল্লাতে পারবে বাবা বাবা বলে তাই বেশী সন্তান দরকার ::
নজরুলের ভাষায় বলতে হয়- 'ধর্ম গাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য ছালা'
আকাশ মালিক জুলাই 6, 2013 6:30 অপরাহ্ন -
@আম্মানসুরা,
আপনার মন্তব্যের সাথে আগে থেকেই পরিচয় আছে
আমার ধারণা আপনি একজন বিশ্বাসী
একজন বিশ্বাসীর কোন কথা বা কাজ যদি দেশ ও মানুষের জন্যে ক্ষতিকর না হয়, যদি তিনি মানবতা বিরোধী কোন পদক্ষেপ না নেন, তাহলে বিশ্বাসী অবিশ্বাসী মিলে মিশে একটি সমাজে শান্তিপূর্ণভাবেই বসবাস করতে পারেন
যেমনটা পশ্চিমে হচ্ছে
এ কেমন বিশ্বাস যে, একজন লোক এই ভিডিও দেখার পরেও শাফির সব কথাকে কোরান ও হাদিসের সঠিক বাণী, রাসুলের আদর্শ বলে জাষ্টিফাই করছেন? সঙ্গত কারণে মন্তব্যের লিংকটা এখানে দিলাম না
এই শাফি সাহেবের কি রাতদিন চব্বিশ ঘন্টা সেক্স মাথায় উঠে থাকে? বলে কী- মেয়েরা তেঁতুলের চেয়েও খারাপ! দেখলেই দিলে লালা আসে
কোন্ স্পর্ধায় উনি আমাদের গার্রেমেন্টস কর্মী রেশমাদের বেশ্যা জেনাকারী বললেন? তাদের দেহের ঘামে ঝরা, রক্ত মাংস পানি করা, কষ্টার্জিত উপার্জনকে বেশ্যার উপার্জন বললেন? এই ওয়াজ শুনার পরে নারী শ্রমিকরা যখন সারা দিন পরিশ্রম করে ঘরে ফিরবেন, তাদের মা-বাবা স্বামী তাদের সন্তান স্ত্রীদের দিকে কি সন্দেহের চোখে তাকাবে না? আমাদের না...
কওমী মাদ্রসা থেকে একটা পঙ্গু সমাজ গড়ে উঠছে
এ সব দেখে শুনেও একদল জ্ঞানপাপী শাফির মত আপাদমস্তক পার্ভার্টদের হাতে তুলে দিতে চায় আমাদের দেশের শাসনভার
আপনি বলছিলেন না একটা লেখা দিবেন
এখনো সময় পান নি বুঝি? থাক, না দিলে নাই, লেখা পড়া করেন আর মাঝে মাঝে আলোচনায় আমাদের সঙ্গ দিবেন
আম্মানসুরা জুলাই 6, 2013 7:32 অপরাহ্ন -
@আকাশ মালিক,
সক্রেটিসের একটা কথা আমার ভীষণ ভালো লাগে- 'জ্ঞান ই পুণ্য'
আসলেই তাই, আমজনতা যতদিন জ্ঞান অর্জনে আগ্রহী না হবে ততদিন এই সমস্ত সফি, সাইদি রা মানুষ কে বোকা বানাবে আর নিজেদের স্বার্থ হাসিলের জন্য নানান আবর্জনা টাইপ বানী ছড়াবে
আমি বিশ্বাসী কিন্তু আমি যুক্তি দিয়ে সব কিছু বিচার করতে পছন্দ করি
আমার বিশ্বাসের ভিত্তি বা তার উপযোগিতা কি টা আমি ব্যাখ্যা করছি না