content
stringlengths
0
129k
তবে এটুকু বলি যা কিছু সত্য ও সুন্দর দেখেছি তাই বিনা অহংকারে মেনে নিয়েছি
আমি যেহেতু মুক্তমনার ব্লগার নই তাই অন্য ব্লগে লেখাটা দিয়েছি এবং আপনাকে কমেন্টের মাধ্যমে লিঙ্ক ও দিয়ে গেছি
আপনি বোধ হয় খেয়াল করেননি
আবার দিচ্ছি এখানে পাবেন
আপনার সুচিন্তিত সমালোচনা আশা করছি
আমার মত সর্বশ্রেষ্ঠ এই দাবি করি না
রঞ্জন বর্মন জুলাই 6, 2013 12:40 অপরাহ্ন -
"মিথ্যা" কে একেবারে উড়িয়ে দেওয়া যায় না,কারন মিথ্যা প্রচার করেও জয়ী হওয়া যায় (টিকে থাকা স্থায়ী না অস্থায়ী সেটা পরে)
আর মিথ্যাটা প্রচার হয় বেশীর ভাগ ক্ষেত্রে ধর্ম কে সাথে নিয়ে
আমি কোন অভ্যাগত নই জুলাই 6, 2013 9:27 পূর্বাহ্ন -
বাঙালি জন্মগতভাবেই হুজুগে জাতি
ধর্মব্যবসায়ীরা এই জিনিসটার খুব সদব্যবহার করছে
আর বাঙ্গালির মধ্যে দ্বিচারিতাও প্রকট
যেমন হাফপ্যান্ট পরা লুলপুরুষ আর নাইট পার্টি করা মেয়েরাও ফেসবুকে ধর্মপ্রচার করে
আগের স্ট্যাটাসে দীপিকা পাডুকোনকে নিয়ে লেখে,পরের স্ট্যাটাসে ইসলাম প্রচার করে
আমার ভার্সিটির সবচেয়ে উশৃংখল ছেলেটা আর ওয়েস্টার্ন ড্রেস পড়া মেয়েটা হেফাজতের সবচেয়ে বড় সমর্থক
তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জড়াজড়ি করে ফেসবুকে ছবি পোস্ট করে আবার '৫ মে গণহত্যা'র জন্য জালেম সরকারের বিরুদ্ধে সকলকে প্রতিবাদী হওয়ার আহবান জানিয়ে পোস্ট শেয়ার করে
এই হিপোক্রেসিটা হচ্ছে বাঙালি জাতির কমন বৈশিষ্ট্য
নিজে ব্যভিচার করবে,নিজে বিকেলটা রমনা পার্কের চিপায় গার্লফ্রেন্ডের সাথে কাটিয়ে আসবে আর রাতে ফেবুতে বসে হেফাজতের সমর্থনে পোস্ট দিবে
এই দ্বিচারিতা বাঙ্গালির মজ্জাগত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে
বিএনপি জন্মগতভাবে এই দ্বিচারিতা ধারণ করে রাজনীতি করছে
ফলে দেখা গেছে বাঙ্গালির কমন চরিত্রের সাথে বিএনপির একটা মজ্জাগত সাদৃশ্য আছে
মানে নিজে ব্যক্তিজীবনে ধর্ম অনুসরণ করব না কিন্তু নিজেকে ধার্মিক হিসেবে জাহির করব বা প্রগতির বিরুদ্ধে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করবো
এইজন্য কোন আদর্শগত ভিত্তিভূমি না থাকা সত্ত্বেও বিএনপি বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয় হয়ে গেছে
দুঃখের বিষয় হচ্ছে বিএনপির দেখাদেখি আওমীলীগও এই ধরণের জনপ্রিয়তার পিছনে ছুটছে
কারণ মস্তিষ্কবিহীন ধর্মভীরু বাঙ্গালির কাছে জনপ্রিয় হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পীর-আওলিয়া সাজা!!!!!!!! এদেশের মানুষ যতদিন না নিজেদের মধ্যেকার এই হিপোক্রেসি দূর না করবে ততদিন দেশের গুণগত কোন পরিবর্তন হবে না
আর আমার মতে এটা মোটামুটিভাবে অসম্ভব একটা ব্যাপার এবং তার প্রমাণ পাই প্রগতিশীলতার পথে আমাদের পশ্চাদমুখী যাত্রা থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি হেফাজতের সমর্থনে মানববন্ধন করে
আজ থেকে ১০ বছর আগেও কি এমন দৃশ্য কল্পনা করা যেত? যে বুয়েট ছিল এই ৯০-এর দশকেও বাম রাজনীতির অন্যতম তীর্থস্থান সেই বুয়েটে এখন নিয়মিত হিযবুত তাহরীরের সদস্য ধরা পড়ে
এরকম আরও অনেক ঘটনা প্রমাণ করে যে প্রগতির পথে আমাদের যাত্রা পশ্চাৎমুখী এবং ক্রমাগত আমাদের রাজনীতি ও জীবনচর্চায় ধর্মীয় ভন্ডামির মাত্রা মাত্রাতিরিক্তভাবে বেড়ে চলেছে
আর আপনি ধর্মীয় ভন্ডামির বিরুদ্ধে কথা বলতে গেলেই সমাজ আপনাকে শত্রু আখ্যা দিয়ে কোতল করার জন্য মৌন/সরব দাবি তুলবে
তাই আমি এই দেশকে নিয়ে সামগ্রিকভাবে কোন স্বপ্ন দেখি না
আকাশ মালিক জুলাই 6, 2013 5:19 অপরাহ্ন -
@আমি কোন অভ্যাগত নই,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি হেফাজতের সমর্থনে মানববন্ধন করে
আজ থেকে ১০ বছর আগেও কি এমন দৃশ্য কল্পনা করা যেত? যে বুয়েট ছিল এই ৯০-এর দশকেও বাম রাজনীতির অন্যতম তীর্থস্থান সেই বুয়েটে এখন নিয়মিত হিযবুত তাহরীরের সদস্য ধরা পড়ে
এরকম আরও অনেক ঘটনা প্রমাণ করে যে প্রগতির পথে আমাদের যাত্রা পশ্চাৎমুখী এবং ক্রমাগত আমাদের রাজনীতি ও জীবনচর্চায় ধর্মীয় ভন্ডামির মাত্রা মাত্রাতিরিক্তভাবে বেড়ে চলেছে
আর আপনি ধর্মীয় ভন্ডামির বিরুদ্ধে কথা বলতে গেলেই সমাজ আপনাকে শত্রু আখ্যা দিয়ে কোতল করার জন্য মৌন/সরব দাবি তুলবে
কেন এমন হলো, কে বা কারা এই জন্যে দায়ী বলে আপনার মনে হয়? এ নিয়ে একটা গবেষণামূলক লেখা মুক্তমনায় ছাড়ুন
সমাজ আমাকে কতল করতে আসবে না, ডিপেন্ড করে আপনি সমাজ বলতে কাদের বুঝাচ্ছেন
স্বর্গের লাস্যময়ী বিলাসী জীবনের লোভে বা ইসলামের জন্যে যারা আপন বুকে বোমা বাঁধে, নির্দোষ মানুষ খুন করে নিজে আত্মহত্যা করে, তাদের মধ্যে কয়জন পাড়াগাঁয়ের অশিক্ষিত কৃষাণ কৃষাণী, জেলে,বাইদা, দিনমজুর, রিক্সাওয়ালা? আমি ভয় করি সেই সকল জ্ঞানপাপী তথা শিক্ষিত ভন্ডদের যারা ধর্মগ্রন্থের সমালোচনা সইতে পারেনা, আর সেই সকল নাস্তি...
লেখাটি পড়ে মন্তব্য করার জন্যে আপনাকে ধন্যবাদ
আদিল মাহমুদ জুলাই 6, 2013 5:48 অপরাহ্ন -
@আকাশ মালিক,
সবই সাম্রাজ্যবাদীদের (অন্য কথায় আমেরিকা) ষড়যন্ত্রের ফসল
জবাব সোজা
আকাশ মালিক জুলাই 6, 2013 7:03 অপরাহ্ন -
@আদিল মাহমুদ,
এই লেখার প্রথম ড্রাফটা দেখালে আপনি হাসবেন
শিরোনাম ছিল- 'আদিল মাহমুদের কাছে খোলা চিঠি'
কারণ ব্লগের এই নীরবতা ভাল লাগছিলনা
এই নীরবতার কারণটা অবশ্যই আঁচ করতে পারি তবে এখানে কিছু বলবোনা
আপনার সাম্প্রতিক লেখার আলোচনায় আশানুরূপ শামিল হতে পারিনি
ভেবেছিলাম সেই লেখাটার বিষয়কে টেনেটুনে এই লেখার সাথে মিশায়ে একটা চিটিই লিখে দিবো
কিন্তু এরই মধ্যে শাফি সাহেবের কুৎসিত উক্তিগুলো নজরে আসায় খুবই দুঃখ পেয়েছি
বিশেষ করে তিনি আমাদের গার্মেন্টস নারী শ্রমিকদের যে ভাবে বেশ্যা, জেনাকারী বলেছেন তা বরদাশ্ত করা যায় না
লেখাটার থিম তখন বদলাতে বাধ্য হলাম
সে যাক, আপনি কেমন আছেন, কিছু বোরিং কিছু হতাশায় পেয়েছে বুঝি?
আদিল মাহমুদ জুলাই 6, 2013 7:27 অপরাহ্ন -
@আকাশ মালিক,
ব্যাক্তিগত কারন, মূলত কাজের কারনে অত্যন্ত ব্যাস্ত
দিনের বেলা সময় তো একদমই দিতে পারি না
আমার কাছে খোলা চিঠি দিয়ে কি করবেন? আমার এখন একটাই কামনা সামনের বার বিএনপি জামাত ক্ষমতায় আসুক, আল্লামা শাফি, মাওলানা বাবুনগরী ওনাদের টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হোক, নয়ত অন্তত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাখা হোক
তৌহিদী জনতার দাবীর প্রতি আমার পূর্ন শ্রদ্ধা আছে
খালি খারাপ লাগে আমার প্রিয় অনেক ব্লগারের কপালে সামনে শনি আসছে, তারা নিজেরাও এখনো টের পাচ্ছে না
মাঝে মাঝে খারাপই লাগে যে হয়ত আগে আরো সরাসরি বললেই পারতাম যে যুদ্ধপরাধী বিচার ফিচার নিয়ে এত লাগালাফি কোর না, যে খেলায় আগেই হেরে আছো সে খেলায় খেলতে নেমে হাত পা ভাংগার কোন মানে নেই
আমার গত লেখার গুরুত্ব তেমন কেউ বুঝতে পারবে এমন ভরসা আমার ছিল না
এসব লেখা বোঝার মত সময় ব্লগ সৈনিকদের তেমন নেই
ধর্মকে ব্যাক্তিগত গন্ডির বাইরে টেনে এনে ধর্ম দিয়ে জীবন সমাজ নিয়ন্ত্রনের দর্শন প্রচারনার দাবী যে কত ভয়াবহ পরিনতির দিকে নিতে পারে তা শুধু আমাদের দেশেই নয়, সব মুসলমান প্রধান দেশ যেখানে যেখানে গনতন্ত্র গোছের কিছু আছে সেসব দেশেই দেখা দিতে বাধ্য
মিশর, তুরষ্ক, আমাদের দেশ সবই নিয়মের ভেতর পড়ে
সেই ধর্ম দিয়ে দেশ সমাজ চালাতে হবে, একদল পূর্নভাবে প্রাচীনপন্থী সব আদেশ নির্দেশ মানতে চাইবে না......লেগে যাবে সঙ্ঘাত
ধর্মনিরপেক্ষ ধারার ধার্মিকদের গাল দেওয়া হবে মুরতাদ, মুনাফেক নাস্তিক ইত্যাদী (আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বোনাস হিশেবে রাম বাম)
সঙ্ঘাত লাগলে কার দোষ কতটা সে প্রশ্ন অবান্তর
কট্টর ধার্মিকদের দমন করতে ধর্মনিরপেক্ষ ধারার লোকেও অত্যাচার কম করে এমন নয়
দোষ কোন পক্ষের সেটা গৌন, মূখ্য হল পরিপূর্ন ভাবে ধর্ম দিয়ে জীবন সমাজ চালানোর মত দর্শন অন্ধভাবে বিশ্বাস এবং প্রচারের বিপদটা এত পরিষ্কার হবার পরেও লোকে কেন স্বীকার করতে চায় না? আমাদের দেশে হয়ত অন্তত এই সঙ্ঘাত আরো বহুদিন ঠেকিয়ে রাখা যেত, কিন্তু রাখা যায়নি
উদারপন্থী আম জনতা বহুদিন ধরেই প্রতিক্রিয়াশীলদের ব্যাপারে ইচ্ছেকৃতভাবে উদাস থেকেছে, যার মাশুল এখন দিতে হচ্ছে
বলা যায় দেওয়া শুরু হয়েছে মাত্র
ইতোমধ্যে আমাদের দেশের শিক্ষিত সমাজেরও এক বড় অংশের মতামত হল আওয়ামী লীগ যারা সমর্থন করে তারাও মুনাফেক এবং ইসলাম বিদ্বেষী
সামনেরবার আওয়ামী লীগ গো-হারা হারলেও ভোটের শতকরা হার এমন কিছু কমে যাবে না
দুটো তত্ত্ব এক করলে বলতে হয় যে দেশের এক বড় সংখ্যক মানুষ মূনাফিক এবং ইসলাম বিদ্বেষী
এই বিদ্বেষীদের ব্যাপারে কি করা যেতে পয়ারে বিশুদ্ধ ধর্মের আলোকে তারও বেশ কিছু ফতোয়া আসছে
নিজেকে খুবই ভাগ্যবান মনে করি প্রবাসী হবার কারনে
ধর্ম কেন্দ্রিক এই যে উন্মাদনাময় সঙ্ঘাতের বীজ থেকে বৃক্ষের উত্তরন চোখের সামনে ঘটছে মনে হয় না তেমন কেউ এ নিয়ে চিন্তিত আছে
ব্লগীয় বুদ্ধিজীবিগন এখনো ঘাতক দালালের বিচারের জগতে পড়ে আছে, কেউ আবার নিজেদের ভেতর একে অপরের পশ্চাত মর্দনে কিংবা গরু খাঁসী জবেহ করায় ব্যাস্ত আছেন
দেশের বুদ্ধিজীবি সমাজ বহু আগ থেকেই গর্তে ডুব দিয়েছেন
শিমুল জুলাই 9, 2013 4:31 পূর্বাহ্ন -
@আদিল মাহমুদ,
ইতোমধ্যে আমাদের দেশের শিক্ষিত সমাজেরও এক বড় অংশের মতামত হল আওয়ামী লীগ যারা সমর্থন করে তারাও মুনাফেক এবং ইসলাম বিদ্বেষী
সামনেরবার আওয়ামী লীগ গো-হারা হারলেও ভোটের শতকরা হার এমন কিছু কমে যাবে না
দুটো তত্ত্ব এক করলে বলতে হয় যে দেশের এক বড় সংখ্যক মানুষ মূনাফিক এবং ইসলাম বিদ্বেষী
এই বিদ্বেষীদের ব্যাপারে কি করা যেতে পয়ারে বিশুদ্ধ ধর্মের আলোকে তারও বেশ কিছু ফতোয়া আসছে
দাদা আপনি ভাগ্যবান যে আপনি প্রবাসী
কিন্তু আমাদের কি হবে? আমরা তো এই দেশেই থাকছি
আমার স্ত্রীকে আমাদের বিভিন্ন প্রতিবেশী মানা করছে বেপর্দা চলাফেরা না করার জন্য
আমি কোন অভ্যাগত নই জুলাই 6, 2013 9:15 অপরাহ্ন -
@আকাশ মালিক, আপনার বক্তব্যের সাথে একমত
জ্ঞানপাপীরাই সবচেয়ে বড় ভাইরাস
এনিওয়ে, ভবিষ্যতে সময় এবং সুযোগ পেলে অবশ্যই এ নিয়ে লিখবো
তবে আপনার মন্তব্যের মাঝেই কিন্তু এর উত্তর আপনি নিজেই দিয়ে গেছেন
সংবাদিকা জুলাই 7, 2013 8:27 অপরাহ্ন -