content stringlengths 0 129k |
|---|
@আমি কোন অভ্যাগত নই, |
আমার ভার্সিটির সবচেয়ে উশৃংখল ছেলেটা আর ওয়েস্টার্ন ড্রেস পড়া মেয়েটা হেফাজতের সবচেয়ে বড় সমর্থক |
তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জড়াজড়ি করে ফেসবুকে ছবি পোস্ট করে আবার '৫ মে গণহত্যা'র জন্য জালেম সরকারের বিরুদ্ধে সকলকে প্রতিবাদী হওয়ার আহবান জানিয়ে পোস্ট শেয়ার করে |
এমন অদ্ভুত পাকিএলিট-স্বভাব চিড়িয়া মনে হচ্ছে ঢাকায় কম না...... মেজাজ খারাপ হয়ে যায় যখন দেখি হাফ প্যান্ট-টি শার্ট পরা তরুণী যখন রেস্টুরেন্টে এদের পক্ষ নিয়ে জোড়ে জোড়ে কথা বলে!!!! আর লম্পট কতগুলা আছে - মদ-নারী-পার্টি কিছুই বাদ দেয়না;- বৌকে নিয়েও নাইট ক্লাবে যায়- আবার বড় গলায় বলে, "আমি হেফাজত সমর্থন করি" 😛 😛 |
আকাশ মালিক জুলাই 8, 2013 5:34 পূর্বাহ্ন - |
@সংবাদিকা, |
এমন অদ্ভুত পাকিএলিট-স্বভাব চিড়িয়া মনে হচ্ছে ঢাকায় কম না...... মেজাজ খারাপ হয়ে যায় যখন দেখি হাফ প্যান্ট-টি শার্ট পরা তরুণী যখন রেস্টুরেন্টে এদের পক্ষ নিয়ে জোড়ে জোড়ে কথা বলে!!! |
মেজাজ খারাপ করলে তো হবেনা,এর কারণ অনুসন্ধান করে এ থেকে বের হবার পথ খুঁজে বের করতে হবে |
একটি উপায় লেখালেখি করা |
সমস্যার সমাধানকল্পে আপনার মতামত পরামর্শ সকলকে জানিয়ে দিন |
আপনি বীজ বপন করে যান, সময়মত প্রকৃতির উপযুক্ত পরিবেশে অঙ্কুর একদিন বিকশিত হবে |
আমি কোন অভ্যাগত নই জুলাই 8, 2013 7:27 পূর্বাহ্ন - |
@আকাশ মালিক, একটি উপায় লেখালেখি করা |
হুম অবশ্যই একটা উপায় লেখালেখি করা |
এমন বিষয় নিয়ে নিরোদ চৌধুরি থেকে হালের হুমায়ুন আজাদ লেখালেখি করে গেছেন,কিন্তু বাঙ্গালির স্বভাবেই পরিবর্তন হয়নি |
আমি লেখালেখির প্রয়োজন নেই একথা বলছি না,কিন্তু আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে লেখালেখি করতে পারলেই এগুলো পড়ে বাঙালি এই হিপোক্রেসি ত্যাগ করে পুত পবিত্র হয়ে যাবে!!!!! আমি এতোটা আশাবাদী মানুষ না |
আমি কোন অভ্যাগত নই জুলাই 8, 2013 7:27 পূর্বাহ্ন - |
@সংবাদিকা, এই হিপোক্রেসিই বাঙ্গালির চলার পথের পুজি |
আকাশ মালিক জুলাই 8, 2013 8:11 পূর্বাহ্ন - |
@আমি কোন অভ্যাগত নই, |
এমন বিষয় নিয়ে নিরোদ চৌধুরি থেকে হালের হুমায়ুন আজাদ লেখালেখি করে গেছেন,কিন্তু বাঙ্গালির স্বভাবেই পরিবর্তন হয়নি |
তিরিশ বছর আগে বাংলাদেশে নাস্তিক কতজন ছিল আর এখন কতজন? আপনার আমার আমাদের মত আরো অনেকের পরিবর্তন কোত্থেকে কী ভাবে এলো? শাহবাগের গণজাগরণ কি কোন ইঙ্গীত বহন করেনা? বিজ্ঞান মনস্কতা নিয়ে আপনার লেখা পড়ে যে কারো ভাবনায় পরিবর্তন আসেনি তা জানবেন কী ভাবে? এখান থেকেই একদিন একজন রামমোহন, বিদ্যাসাগর বেড়িয়ে আসবে |
আমার এই লেখাটা পড়ার আগে মৌলানা শাফি সম্মন্ধে মানুষের যে ধারণা যে ভক্তি ছিল এখন অনেকেরই আর তা নেই |
অর্থাৎ অজ্ঞতাই সমস্যার মূল কারণ |
বিস্তৃত বিশাল পরিধির অন্ধকারের তুলনায় পর্যাপ্ত আলো আমরা ছড়াতে পারছিনা কিন্তু এ আঁধার দূর হবে |
রাতের আঁধার যত ঘন হয়, আমরা জানি প্রভাত ততই নিকটবর্বতি হয় |
বিবর্তনের মতই এই পরিবর্তন ধীর গতিতে হয়, হতে বাধ্য |
আলোচনায় অংশ গ্রহন করার জন্যে আপনাকে ধন্যবাদ |
আমি কোন অভ্যাগত নই জুলাই 8, 2013 1:29 অপরাহ্ন - |
@আকাশ মালিক, আপনার আশাবাদী ও ইতিবাচক চিন্তাভাবনাকে আমি স্বাগত জানাই |
আপনার মন্তব্যের অন্তর্নিহিত যুক্তিতে আমার দ্বিমত নেই,একটাই বিভক্তি আপনার সাথে আমার-সেটা হচ্ছে আপনি আশাবাদী,আমি নৈরাশ্যবাদী |
আমার মনে হয় এই দুই-এর মধ্যে তর্ক চলতে পারে না |
২য়ত,৩০ বছর আগে নাস্তিক বেশি ছিল না এখন বেশি একথা নিশ্চিত করে বলার কোন উপায় নাই |
৩০ বছর আগে ব্লগ ছিল না বলে যে মুক্তবুদ্ধির চর্চা হত না এমনটা থাম্ব রুল হিসেবে মেনে নেয়াটা যুক্তি সঙ্গত নয় |
বরং ৩০ বছর আগে যেভাবে দেশে মুক্তবুদ্ধির চর্চা হত এখন সেরকম দেখা যায় না |
আমার বাবা তার স্নাতক শিক্ষার সময়কালীন যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তার সাথে এখন অনেক তফাৎ দেখতে পাই |
সেসময় ধর্ম কর্মের বিপরীতে প্রগতিশীলতা চর্চার একটা ট্রেন্ড ছিল,এখন আছে উলটা ট্রেন্ড |
আজ থেকে ৬০ বছর আগে আওয়ামী মুসলীম লীগ এর নাম পরিবর্তন করে মুসলীম শব্দটা বাদ দেয়া হয়েছিল,বাংলাদেশের পরিবর্তিত আর্থ সামাজিক প্রেক্ষাপটে একবার চিন্তা করে দেখুন তো ২০১৩ সালে এই কাজটা করা সম্ভব কিনা!!!! প্যাশনেট না হয়ে বাস্তবিকভাবে চিন্তা করার অনুরোধ করছি |
সাংস্কৃতিক চর্চা উদারমনা মানসিকতা চর্চার একটা বড় ফ্যাক্টর |
সেই সাংস্কৃতিক আন্দোলন এখন বাংলাদেশে নেই |
প্রথম আলোতে কার্টুন আকার জন্য কার্টুনিস্টকে দেশ ছাড়তে হয়েছে-সেটা কিন্তু এই আধুনিক বাংলাদেশেই |
অথচ এর আগে এর চেয়েও অনেক ভয়াবহ জিনিস খুব সহজেই বিভিন্ন পত্রিকায় আসতো |
বাংলাদেশের মানুষ ৩০ বছর আগে এতো প্রতিক্রিয়াশীল ছিল না |
৩০ বছর আগে প্রকাশ্যে বস্তুবাদ চর্চা করা খুবই স্বাভাবিক ট্রেন্ট ছিল-এখন ঘোষণা দিয়ে কেন গোপনেও বিশ্ববিদ্যালয়গুলোতে বস্তুবাদ চর্চা করার উপায় নেই |
অভিজ্ঞতা থেকেই বলছি কথাগুলো |
এখন মানুষ ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বললেও সেটাকে ধর্মদ্রোহিতা আখ্যা দেয় |
মাওলানা শফির কথা বললেন |
গ্রাম গঞ্জের ওয়াজ মাহফিলে এর থেকে অনেক বেশি হেট স্পিচ দেয়া হয়, বহু স্বঘোষিত পীর/পীরের বংশধর পীর নিজেকে নবী দাবী করেন, পুলসিরত পার করায়ে দেয়ার অঙ্গীকার করেন |
ইসলামের বিধানে পীরচর্চার কোন গ্রহনযোগ্যতা নেই, কিন্তু কোন এক আজিব কারণে ধর্মপ্রান মুসুল্লীরা এর কোন প্রতিবাদ করেন না |
বিশাল বট বৃক্ষে আল্লামা শফি একটি শাখা মাত্র |
আর শফির এই বক্তব্য শুনে শফি ভক্তদের কোন বোধদয় হয়েছে বলে মনে হয় না,লাজ লজ্জায় আপাতত চুপ আছে,ভবিষ্যতে নতুন কোন শফির হয়ে ঢাক বাজাবে এরাই |
এনিওয়ে,আপনি আশাবাদী |
আমি এই ক্ষেত্রে নৈরাশ্যবাদী |
সুতরাং এখানে তর্ক করা বৃথা |
দারুচিনি দ্বীপ জুলাই 18, 2013 6:59 অপরাহ্ন - |
@আকাশ মালিক, |
তিরিশ বছর আগে বাংলাদেশে নাস্তিক কতজন ছিল আর এখন কতজন? |
আগে মোহাম্মাদ টাকি মাছের কৌতুক লেখার জন্য কাউকে জেলে জেতে হয়নি |
বর্তমান কালে মুহাম্মদ বিড়াল লেখার অপরাধে কার্টুনিস্ট আরিফ নাটকটা কি আপনার জানা নেই?এই পরিবর্তনই দেশে হয়েছে |
কাজেই নাস্তিক সঙ্খ্যায় বেশি হলেই সেইটা বিরাট কিছু হাসিলের পর্যায়ে পড়ে, এমনটা ভাবার কোন যৌক্তিকতা দেখি না |
তাছাড়াও অনেক ফ্যাশনেবল নাস্তিক কে চিনি যারা বর্তমানে ভুল(!) বুঝে পাক্কা মুসলিম হয়ে গেছে যদিও নামাজ মাশাল্লাহ ২ ঈদ ছাড়া পড়ে না |
এমন একজন নাস্তিক হল আমার নিজের খালাতো ভাই |
শাহবাগের গণজাগরণ কি কোন ইঙ্গীত বহন করেনা? |
হেফাজত বাবাজীরা তো মনে হয় এই শাহবাগেরই ফসল |
শাহবাগের একজন বড় সমর্থক হয়েও সেখানে যেতে পারিনি বউয়ের অত্যাচারে, কারন ওখানে নাকি অশ্লীল কাজ হয়( অবশ্যই আমার দেশ পত্রিকা পড়েই তার মধ্যে এই ধারনা হয়েছে),আর তাই সেখানে নাকি ভাল মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, কাজেই অনেক বুঝিয়ে প্রমান দেয়ার পরেও আমার ইর্ষাকাতর বউ আমাকে যেতে দেয়নি |
আজ মনে হয় যে কাজ টা সে একেবারে খারাপ করেনি |
শাহবাগের প্রাপ্তিটা আসলে কি?পরের জামাতী তান্ডব আর সরকারী বাহিনীর বীরত্বের কাহিনী আমাদের সকলেরই জানা আছে |
আমার এই লেখাটা পড়ার আগে মৌলানা শাফি সম্মন্ধে মানুষের যে ধারণা যে ভক্তি ছিল এখন অনেকেরই আর তা নেই |
আপনার লেখা কয়জন পড়েছে জানি না, তবে শাফি হুজুর কে ভক্তি করে এমন অসংখ্য লোক এখনও গিজ গিজ করছে |
কারো কারো ধারনা আছে যে গো হুজুর( গো আজম) সম্পর্কে রাজাকারী অপবাদ মিথ্যা কারন যে নাকি টুপি পড়ে সে কোন অন্যায় কাজ করতে পারে না, আর করলেও কিছু ভাল তার মধ্যে থাকতে বাধ্য |
কথাটা একজন শিক্ষকের |
এই শিক্ষকরাই নাকি জাতির মেরুদণ্ড? তো একটি জাতির মেরুদণ্ডেরই যদি এই অবস্থা হয়, তবে জাতিটির ভবিষ্যৎ কি? |
তারিক জুলাই 6, 2013 2:53 পূর্বাহ্ন - |
বাংলাদেশের মানুষের ৰ্ধমান্ধতা কি কাটবে না ? আর কতদিন ঐসব পাগল(শইপ্যা) তাদের বানীর মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবে ? আরও খারাপ লাগে যখন দেখি শিক্ষিত মানুষেরা ঐসব পাগল(শইপ্যা) এর কথায় উঠাবসা করে |
হায় হেফাজত হায় হেফাজত, হায় শাফি হায় শাফি |
:- :- :- |
আকাশ মালিক জুলাই 6, 2013 8:42 অপরাহ্ন - |
খারাপ লাগে যখন দেখি শিক্ষিত মানুষেরা ঐসব পাগল (শইপ্যা) এর কথায় উঠাবসা করে |
ভিডিও লিঙ্কে ক্লিক করে ইউটিউবের মন্তব্যগুলো দেখুন |
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ |
সুষুপ্ত পাঠক জুলাই 5, 2013 9:12 অপরাহ্ন - |
আকাশ মালিক, এই শফিকে উচ্চ শিক্ষিত মানুষরাও বাংলাদেশে প্রফেটের মত সম্ভ্রম করে |
হেফাজতের প্রথম ঢাকা দখলের সময় লিফলেট বেরিয়েছিল ইমাম মেহেদী নাকি এই শফি সাবই |
বাংলাদেশে সম্প্রতি যে চারটা সিটি নির্বাচন হয়ে গেলো সেখানে মূল প্রচারণা ছিল যে, মুসলমান হত্যাকারী এই সরকারকে ভোট না দিতে |
গাজীপুর নির্বাচনেও সেই একই প্রচারণা- মুসলমান হত্যাকারী আওয়ামী লীগকে ভোট না দিতে |
তৌহদী জনতা বোধহয় আওয়ামী লীগের ঘাটি বলে খ্যাত গাজীপুরেও মুসলমান হত্যাকারী সরকারকে বিমুখ করবে |
আওয়ামী লীগের জন্য আমার একটুও অনুকম্পা নেই |
কিন্তু আওয়ামী লীগ আগামী নির্বাচনে হারলে বিএনপি-জামাত এবং হেফাজত ক্ষমতায় আসবে |
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার বটিকা বেচার ব্যবসায় এখন আর হালে পানি পাচ্ছে না |
বাংলাদেশে এখন গণভোট দিলে কোরআনী শাসন বিপুল ভোটে জয় লাভ করবে |
এর থেকে উত্তরণের পথ কি? শিক্ষিত মানুষ কেমন করে শফির এইরকম ওয়াজ শুনেও এই মধ্যযুগীয় বদমাশটাকে সার্পোট করে? যে সত্তর বছরের বুড়োর এখনো মহিলা দেখলে জিভে পানি এসে যায় |
এই সেই নেতা আমাদের, যে ৪/৫ ক্লাশ পর্যন্ত নারী শিক্ষা বেধে দেয় |
একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারীকেও দেখেছি শফির ভক্ত! এসব কি মূর্খতা? আমার কিন্তু মনে হয় এগুলো আমাদের মানিসক বৈকল্যতা |
পুরো জাতি এই মানসিক বৈকল্যতায় ভুগছে |
ইসলাম যার সূতিকাগার |
তাহলে আমাদের উত্তরণের পথ কোথায়? |
আকাশ মালিক জুলাই 6, 2013 1:35 পূর্বাহ্ন - |
@সুষুপ্ত পাঠক, |
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার বটিকা বেচার ব্যবসায় এখন আর হালে পানি পাচ্ছে না |
একমত, কিন্তু- |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.