content stringlengths 0 129k |
|---|
গাপটিল-চাপম্যানের জোড়া-হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান পায় নিউজিল্যান্ড |
ভারতের ভুবেনশ^র-রবীচন্দ্রন অশি^ন ২টি করে উইকেট নেন |
জয়ের জন্য ১৬৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুন শুরু করে নতুন অধিনায়কত্ব পাওয়া রোহিত শর্মার ভারত |
৫ ওভারে ৫০ রান তুলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক রোহিত শর্মা |
১টি করে চার-ছক্কায় ১৫ রান করে থামেন রাহুল |
রাহুলের পর তিন নম্বরে নামা সূর্যকুমার যাদবের সাথেও হাফ-সেঞ্চুরির জুটি গড়েন রোহিত |
দ্বিতীয় উইকেটে ৪৯ বলে ৫৯ রান যোগ করেন তারা |
এতে ভারতের জয়ের পথ মসৃন হয় |
মাত্র ২ রানের জন্য হাফ-সেঞ্চুরি বঞ্চিত হওয়া রোহিত ৩৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করেন |
রোহিত না পারলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান সূর্যকুমার |
শেষ পর্যন্ত ৪০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬২ রান করেন সূর্য |
সূর্যের আউটের পরই ম্যাচে ফিরে নিউজিল্যান্ড |
জয়ের জন্য শেষ ৩ ওভারে ২১ রান প্রয়োজন পড়ে ভারতের |
১৮ ও ১৯তম ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান পায় ভারত |
শেষ ওভারে ১০ রান দরকার পড়ে টিম ইন্ডিয়ার |
অভিষেক ম্যাচ খেলতে নামা ভেঙ্কটেশ আয়ার ও ঋসভ পান্থ ১টি করে চার মেরে ২ বল বাকী রেখে ভারতের জয় নিশ্চিত করেন |
আয়ার ৪ রানে শেষ ওভারে আউট হলেও, ১৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন পান্থ |
নিউজিল্যান্ডের বোল্ট ২টি উইকেট নেন |
আগামী ১৯ নভেম্বর রাঁচিতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি |
: |
' |
.., . " " . |
: |
: () |
জনপ্রিয় পোস্ট |
মাটির কি ও মাটির প্রকারভেদ |
জোনাকী পোকার আলোর রহস্য |
কুষ্টিয়ার চরমপন্থি সংগঠন গণবাহিনীর আঞ্চলিক নেতা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম (৪২) নিহত |
চারটি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার |
এবার পুলিশে নিয়োগ পাচ্ছেন দিনমজুর, কৃষক, রিকশাচালক, অটোভ্যান চালকের সন্তানসহ সাধারণ পরিবারের সন্তানরা |
২০৪১ সালে উন্নত বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে |
পুলিশে মেধাবী ও শারীরিকভাবে অধিকতর যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে কনস্টেবল নিয়োগ পরীক্ষা চলছে |
ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে ফরিদপুর, রাজবাড়ি, ময়মনসিংহ, চাঁদপুর, খাগড়াছড়ি, খুলনা, ঝিনাইদহ, নওগাঁ, লালমনিরহাট ও পটুয়াখালী- এই ১০টি জেলায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে |
বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ( ) ফিডটি অনুসরণ করুন |
কনস্টেবল পদে নিয়োগ পেতে পার করতে হচ্ছে সাতটি ধাপ |
এগুলো হলো প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ |
এই সাতটি ধাপের কোনো একটিতে অযোগ্য বিবেচিত হলে তিনি আর পুলিশে নিয়োগ পাবেন না |
সাতটি ধাপের প্রতিটিতে আলাদা টিম দায়িত্ব পালন করছেন |
দায়িত্ব পালনের ১০ থেকে ১৫ মিনিট আগেও সংশ্লিষ্ট কর্মকর্তা তা জানতে পারছেন না |
নিয়োগে দুর্নীতি, তদবির ও অনিয়মের অভিযোগ থেকে বের হতে এমন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ |
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন |
উন্নত দেশের উপযোগী পুলিশ তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে |
সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগের জন্য নিয়োগ বিধি সংশোধন করা হয়েছে |
ঘুষ দিয়ে পুলিশে নিয়োগ পাওয়ার দিন শেষ |
মেধাবী ও শারীরিকভাবে যোগ্যরাই নিয়োগ পাচ্ছেন |
ভবিষ্যতে সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে |
আইজিপির দায়িত্ব পালনকালে ড. জাভেদ পাটোয়ারী পুলিশে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করেছিলেন |
তবে এবার স্বচ্ছতা নিশ্চিত করতে সাতটি ধাপে যোগ্যতা নির্ধারণ করা হয় |
নিয়োগ প্রক্রিয়ায় স্বাচ্ছতার এই ধারা অব্যাহত থাকলে দুর্নীতি ও অনিয়ম আর হবে না |
১০টি জেলায় কনস্টেবল (পুরুষ) পদে ৩৬৫টি পদের বিপরীতে ৩ হাজার ৫০৭ জন এবং কনস্টেবল (নারী) পদে ৬৪টি পদের বিপরীতে ৩৪৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন |
এর মধ্যে কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৪২৯ জন |
বর্তমান নিয়োগবিধি সংস্কার করে কনস্টেবল পদে ৭ ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৫ অক্টোবর থেকে |
কোনো ধরনের তদবির বা অর্থছাড়া শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে চাকরি পাওয়া সাধারণ পরিবারের সদস্য ও তাদের পিতা-মাতার জন্য ছিল স্বপ্ন |
গ্রামের গরীব কৃষকের মেয়ে সানজিদা আক্তার |
বাড়ি ময়মনসিংহ গৌরীপুর উপজেলার ভাংনামারি গ্রামে |
ময়মনসিংহের মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়েন |
নিজের লেখাপড়ার খরচ চালাতেন টিউশনি করে |
বাবার ৭ সদস্যের সংসারে বড় মেয়ে সানজিদা |
স্বপ্ন ছিল পুলিশে চাকরি করার |
কীভাবে চাকরি হবে এই নিয়ে দুঃচিন্তায় ছিলেন |
একদিন জানতে পারেন পুলিশের চাকরি পেতে টাকা পয়সা লাগে না |
আবেদনপত্র পূরণ করে লাইনে দাঁড়ালেন, যাচাই বাছাইয়ে মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ হলেন |
বিনা টাকায় চাকরি হওয়ায় তিনি অনেক খুশি |
৪ নভেম্বর চূড়ান্ত ফল ঘোষণায় নিজের নামটি শোনার পর আনন্দে কেঁদে দেন সানজিদা |
মেয়ের আনন্দে আপ্লুত ও তার বাবা-মা |
তার বাবা কৃষক নজরুল ইসলাম (৪৫) বলেন, আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজকে |
বিনা পয়াসায় আমার মেয়ের চাকরি হইছে |
ফুলবাড়ীয়ার বিদ্যানন্দ গ্রামের লাভলী আক্তার |
দুই ভাই বোনের মধ্যে তিনি বড় |
তার বাবা আব্দুল হামিদ একজন আটোভ্যান চালক |
বিনা টাকায় চাকরি হওয়ায় তিনি মাহখুশি |
লাভলী আক্তার বলেন, ছোট বেলা থেকে স্বপ্ন ছিল পুলিশে চাকরি করার |
চাকরি হবে কিনা এ নিয়ে দোটানায় ছিলেন |
পরে পুলিশ লাইনস মাঠে পুলিশ সুপারের বক্তব্য শুনে টাকা পয়সা লাগবে না বুঝতে পারেন |
ময়মনসিংহ সদরের দাপুনিয়া গ্রামের দিনমজুরের ছেলে আলমগীর হোসেনও মেধা ও যোগ্যতার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এখন পুলিশের একজন গর্বিত সদস্য |
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে ব্যাংকের ঋণ গ্রহীতাদের জন্য বিশেষ সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক |
ফলে কমে গিয়েছিল খেলাপি ঋণের পরিমাণ |
করোনার প্রকোপ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধের ক্ষেত্রে যে ছাড় দিয়েছিল বাংলাদেশ ব্যাংক তা তুলে নিতে শুরু করেছে |
এতে আবারও খেলাপি ঋণ বাড়তে শুরু করেছে |
চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ফের এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে |
তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ প্রায় দুই হাজার কোটি টাকা বেড়েছে |
ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা |
বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ( ) ফিডটি অনুসরণ করুন |
বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ১৫০ কোটি ৩০ লাখ টাকা |
জুন শেষে যা ছিল ৯৯ হাজার ২০৫ কোটি টাকা |
অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে এক হাজার ৯৪৫ কোটি টাকা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.