content stringlengths 0 129k |
|---|
ফিলিস্তিনের জন্য ভালোবাসা |
রাজপথে শিক্ষার্থী: সমাধান সহজ |
খালেদা জিয়ার চিকিৎসা ও রাজনৈতিক দেউলিয়াত্ব |
খালেদা জিয়ার চিকিৎসা ও বিএনপির মামাবাড়ির আবদার |
খালেদা জিয়ার চিকিৎসা কেন বিদেশে হবে? |
শহীদ ডা. মিলন ও গণমুখী স্বাস্থ্যব্যবস্থার স্বপ্ন |
মিলনের রক্ত ও বিশ্বাসঘাতকতার উল্লাসধ্বনি |
ইতিহাসের পুনরাবৃত্তি, তবু বিস্মরণ |
নাসির আহমেদ |
২৯ নভেম্বর, ২০২১ ১৯:২১ |
আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ ১৯:২৩ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
সেনাবাহিনী পরিচালিত সব সংস্থা যদি লাভজনক হয়, তাহলে একই সরকারের অসামরিক সংস্থাগুলো কেন লাভজনক হবে না? প্রশ্নটি অনেকের মাথায় আসে |
দেশে যে বিপুল পরিমাণ যাত্রী, তাতে বিআরটিসি অলাভজনক তো হওয়ার কথা নয় |
সরকারের কোটি কোটি টাকার বাস নষ্ট হয়ে পড়ে থাকে, মেরামত হয় না |
কেবল নতুন কেনার দিকে ঝোঁক! |
ডিসেম্বর কড়া নাড়ছে |
মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর বা সুবর্ণজয়ন্তীর বছর ২০২১ এখন অস্তাচলে |
দিন যায় কিন্তু কিছু স্মৃতি, কিছু অবিস্মরনীয় ঘটনা থেকে যায় |
সেসব কেউ ভোলে, কেউ মনে রাখে |
যারা ভোলে না তারা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে |
অনেকের দুর্ভাগ্য এই যে, তারা ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করে না |
আর করে না বলেই মারাত্মক ভুলের ফাঁদে পড়তে হয় |
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর গৌরবময় ২০২১ সাল চলে যাবে কিন্তু রেশ থেকে যাবে |
২০২২ সালেও মনে পড়বে করোনা মহামারির তাণ্ডবে লণ্ডভণ্ড সময়ের কথা |
এই দুর্যোগ ছাড়াও মনে পড়বে রাজনৈতিক অবক্ষয়জনিত দুর্ভোগের নানা স্মৃতি |
ইতিহাসের পুনরাবৃত্তি দেখা যাবে পেছনে তাকালে |
ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো একটি আনন্দমুখর স্থানীয় নির্বাচন কীভাবে সহিংসতায় আক্রান্ত হয়েছে ২০২১ সালে |
সেই অবাঞ্ছিত বাস্তবতা নিয়েই শুরু হবে ২০২২ সাল |
পর নতুন বছর |
কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহে তৃতীয় ধাপের যে ইউপি নির্বাচন, সেখানে কি থাকবে না এমন দুঃখজনক সহিংসতার ঘটনা? এই গ্যারান্টি তো নেই |
সড়ক পরিবহনের সৃষ্ট অনিয়মের কারণে সারা বছর যে কত প্রাণ ঝরে গেছে সেসব দুঃখজনক অভিজ্ঞতা পেছনে ফেলে যেতে পারলে ভালো হতো |
কিন্তু যাওয়া যাবে না |
যারা পরিবহন সেক্টর সুশৃঙ্খল করতে পারত, তারা সক্রিয় হবে না |
যদি সরিষাতেই ভূত থাকে তাহলে সেই সরিষা দিয়ে ভূত তাড়ানো যায় না |
সবকিছুতেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে! বাংলাদেশে এ এক বিস্ময়কর ব্যাপার! গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে তুলকালাম কাণ্ড হচ্ছে |
বহু বছরের চলে আসা এই নিয়ম এখন মেনে নিতে রাজি নয় পরিবহন মালিক-শ্রমিকপক্ষ |
জাতীয় সংসদে দাঁড়িয়ে এক সাবেক মন্ত্রী, যিনি পরিবহন সেক্টরেরও শীর্ষপর্যায়ের নেতা, বললেন- মাননীয় প্রধানমন্ত্রী যা বলবেন, তাই মেনে নেব আমরা |
শিক্ষার্থীরা সমস্ত গণপরিবহনে হাফ ভাড়ায় চলাচল করবে, এটা তো কোনো অনাকাঙ্ক্ষিত দাবি ছিল না |
কিছুদিন আগেও এ নিয়ম চালু ছিল |
আজ থেকে ৪০-৪৫ বছর আগেও শিক্ষার্থীরা যানবাহনের ভাড়া দিয়েছে অর্ধেক |
তাদের দাবি পূরণের যৌক্তিকতা সরকারও স্বীকার করছে |
আলোচনায় বসেছে |
হতাশার কথা এই যে, নিষ্ফল সে আলোচনা |
পরিবহন মালিকরা হাফ ভাড়ার দাবি মেনে নিচ্ছে না অথবা পারছে না |
সরকার বিআরটিসি বাসের অর্ধেক ভাড়ায় শিক্ষার্থীদের চলাচলের ঘোষণা দিয়েছে |
বিআরটিসির সীমিত বাসে তা কতটা কার্যকর করা সম্ভব? সমস্যা থেকেই যাবে |
বিআরটিসি বাসের আশায় রাস্তায় অপেক্ষা করে সময়মতো ক্লাস করা সম্ভব হবে না |
বিআরটিসি হতে পারত সবচেয়ে নির্ভরযোগ্য গণপরিবহন |
কিন্তু শুধু অব্যবস্থাপনার কারণেই বছরের পর বছর ধরে খুঁড়িয়ে চলছে এই সরকারি সংস্থাটি |
বিপুল ঘাটতি টেনে সরকার এই সংস্থাটিকে আজও কেন টিকিয়ে রেখেছে তাও এক অমীমাংসিত প্রশ্ন |
সেনাবাহিনী পরিচালিত সব সংস্থা যদি লাভজনক হয়, তাহলে একই সরকারের অসামরিক সংস্থাগুলো কেন লাভজনক হবে না? প্রশ্নটি অনেকের মাথায় আসে |
দেশে যে বিপুল পরিমাণ যাত্রী, তাতে বিআরটিসি অলাভজনক তো হওয়ার কথা নয় |
সরকারের কোটি কোটি টাকার বাস নষ্ট হয়ে পড়ে থাকে, মেরামত হয় না |
কেবল নতুন কেনার দিকে ঝোঁক! |
অথচ পরিবহন খাতে বেসরকারি বাসমালিকরা একটি বাস থেকে দশটি বাসের মালিক হয়েছে ১০ বছরের ভেতর, এমন দৃষ্টান্ত একাধিক |
টিসিবি আর বিআরটিসি হতে পারত দরিদ্র জনগণের সবচেয়ে বড় সহায়ক প্ল্যাটফর্ম |
বাজারের আগুনের তাপ থেকে স্বল্প আয়ের মানুষকে বাঁচাতে কার্যকর ভূমিকা রাখতে পারত এই দুটি প্রতিষ্ঠান |
কিন্তু অব্যবস্থাপনার কারণে তা হয়নি |
কথায় বলে বোঝার উপর শাকের আঁটি |
সম্প্রতি জ্বালানির মূল্যবৃদ্ধি বহু সংকট সৃষ্টি করেছে |
শিক্ষার্থীরা এখন যে রাজপথে, তারও কারণ ওই জ্বালানির মূল্যবৃদ্ধি |
একটি খাতকে সহায়তা করতে গিয়ে শত খাতকে বিপর্যস্ত করার কোনো মানে হয় না |
প্রসঙ্গক্রমে স্মরণ করা যেতে পারে, গত ১২ বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় |
দেশের অনেক সেক্টরে অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়া লেগেছে এই সরকারের হাত দিয়ে |
কিন্তু সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে |
সেখান থেকে বেরিয়ে আসার উপায় এখনই উদ্ভাবন করতে হবে |
২০২৩-এর ডিসেম্বরে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে |
এর আগেই দেশে একটা অরাজক অবস্থা সৃষ্টির আলামত ইতোমধ্যে স্পষ্ট হয়ে ওঠেছে |
আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে সারা দেশের নানা স্তরে সুবিধাবাদী লোক এই দলে ঢুকে পড়েছে |
বিভিন্ন পর্যায়ের অনেক নেতার ব্যক্তিগত দুর্বলতার সুযোগ না পেলে এই অনুপ্রবেশ ছিল অসম্ভব |
ব্যক্তিস্বার্থের চেয়ে দেশ ও দলকে বড় করে দেখলেই এটি হতো না |
দলে এমন লোকরাই ঢুকেছে- যারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শের ঘোরতর বিরোধী |
সাম্প্রদায়িক রাজনীতিই তাদের অস্তিত্বে গাঁথা! |
ক্যাসিনো কাণ্ডে ধরপাকড়কে কেন্দ্র করে কেঁচো খুঁড়তে বহু বিষধর সাপও বেরিয়ে আসে |
যারা আওয়ামী লীগের সম্পদ নয়, কলঙ্ক |
তাদেরই দায় বহন করতে হচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এবং বাংলাদেশকে উন্নয়নে আধুনিকতায় শাণিত করা দল আওয়ামী লীগকে! |
সম্প্রতি গাজীপুর এবং রাজশাহীর কাটাখালির বহিষ্কৃত দুই মেয়রের দুটি অডিও আলোচনা শুনে চমকে ওঠেছি |
কী ভয়ংকর সে আলোচনা! সেখানে ৩০ লাখ শহীদের মৃত্যুর জন্য সরাসরি বঙ্গবন্ধুকে হত্যাকারী বলা হচ্ছে! বঙ্গবন্ধুর ম্যুরাল ভাস্কর্য স্থাপনকে মৌলবাদী জঙ্গিদের ভাষায় তীব্র সমালোচনা করা হয়েছে! |
জীবন দিয়ে হলেও সেই ভাস্কর্য স্থাপন ঠেকানো হবে; এমন জঙ্গিবাদী উক্তি করতে পারে যে বা যারা, তাদেরকে দলে আনতে কারা পৃষ্ঠপোষকতা করেছে? আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের উচিত তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা |
আওয়ামী লীগে শুদ্ধি অভিযান পরিচালিত না হলে ২০২১ সাল মোটেও সুখকর হবে না |
২০০১ সালে শাহ এমএস কিবরিয়ার নেতৃত্বে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় মতামত জানতে চাওয়া হলে বলেছিলাম, গ্রামগঞ্জে জামায়াত-বিএনপিকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার করছে |
মসজিদে মসজিদে অপপ্রচার চালানো হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে; তৃণমূলপর্যায়ের কর্মীদের সক্রিয় করে এই অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা না নিলে বিপর্যয় এড়ানো যাবে না |
অনেকেই সেদিন বিরক্ত হয়েছিল |
নির্বাচনে দেখা গেছে লতিফুর রহমানের মতো পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের পাশাপাশি তৃণমূল পর্যায়ে অপপ্রচার আওয়ামী লীগকে চরমভাবে বিপর্যস্ত করেছিল |
শুধু তাই নয়, সহিংসতার তাণ্ডবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরবাড়ি ছাড়া হয়েছিলেন |
ইউপি নির্বাচনে এই বছর যে মাত্রায় সহিংসতা হলো এমন কোনো নজির অতীতে নেই |
এর কারণ খুঁজে বের করতে হবে |
অবশ্য এ কাজেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেই সক্রিয় ভূমিকা নিতে হবে |
তিনি হস্তক্ষেপ না করলে কিছুই হবে না |
মনে রাখতে হবে, দেশে রাজনৈতিক পরিস্থিতি তত সুস্থির নয় |
ঘোলা পানিতে মাছ শিকার কিংবা ঘর পোড়ার মধ্যে আলুপোড়া দেয়ার মতো লোকের অভাব নেই |
দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে |
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি একটি বড় রাজনৈতিক ইস্যুতে রূপান্তরের চেষ্টা চলছে |
তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করানোর দাবিতে বিএনপি এবং তাদের প্রকাশ্য-অপ্রকাশ্য মিত্র দেশ-বিদেশে জোট বাঁধছে |
দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হোক, তিনি সুস্থ হয়ে উঠুন এটা দলনিরপেক্ষ মানুষও চায় |
কিন্তু তার চিকিৎসা নিয়ে যেন রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ করে দেয়া না হয় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.